content
stringlengths
0
129k
খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন
এরআগে বিএনপির পক্ষ থেকে সড়ক পথে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করা হয়
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত আবেদনে বলা হয়, মেডিক্যাল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে
সবশেষ গত ৮ নভেম্বর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী
গত ১২ অক্টোবর শরীরের জ্বর অনুভব করার তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়
কিছু পরীক্ষা করে চিকিৎসকরা তাকে ভর্তির সুপারিশ করেন
এরপর তার শরীরের আরও কিছু পরীক্ষা করা হয়
তার শরীরের এক জায়গায় লাম্প দেখা দেয়
পরে ২৫ অক্টোবর তার ছোট অপারেশন করা হয়
ফুসফুসের প্রকৃত অবস্থা জানতে করা হয় বায়োপসি
এভারকেয়ার হাসপাতালের বায়োপসি রিপোর্ট ভালো আসে
আরও উন্নত পরীক্ষার জন্য বায়োপসি নমুনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে
সেই রিপোর্ট এখনও আসেনি
খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন
এর মধ্যে ১১ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন
বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল
একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়
প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন
১৯ জুন তিনি বাসায় ফেরেন
এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুদফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান
১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন খালেদা জিয়া
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়
করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়
এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে
করোনাভাইরাস সংক্রমণ রোধে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে
আর এসব বিধিনিষেধের প্রতিবাদে সেখানকার অনেকে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে
এর মধ্যে আংশিক লকডাউন ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে নেদারল্যান্ডসে
রোববার রাস্তায় নেমে এসেছেন বেলজিয়ামের নাগরিকেরা
একই ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হচ্ছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও ইতালিতেও
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউরোপে নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে
কোনো কোনো দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে
গত শনিবার যুক্তরাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, শুধু ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার ৯৪১ জনের করোনা শনাক্ত হয়েছে
সংক্রমণ বাড়ার এমন হার ইউরোপের বেশ কিছু দেশে
ফলে সেখানকার বিভিন্ন দেশে আরোপ করা হচ্ছে নতুন বিধিনিষেধ
ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৪০ হাজার ৪ জন, নেদারল্যান্ডসে ২০ হাজার ৯৬৬ জন, ফ্রান্সে ১৯ হাজার ৭৪৯ জন, ইতালিতে নয় হাজার ৭০৯ জন ও ক্রোয়েশিয়ায় চার হাজার ২০২ জনের করোনা শনাক্ত হয়
নেদারল্যান্ডস
আংশিক লকডাউন ঘোষণার প্রতিবাদে নেদারল্যান্ডসে গত শুক্রবার বিক্ষোভ শুরু হয়
শনিবার রাতে দ্য হেগসহ বিভিন্ন শহরে প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসেন মানুষ
প্রথম দিনের মতো এদিনও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে
দেশটিতে এ প্রতিবাদ এখনো অব্যাহত রয়েছে
শনিবার নেদারল্যান্ডসে তিন সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়
বলা হয়েছে, সোমবার রাত আটটার মধ্যে সব বার ও রেস্তোরাঁ অবশ্যই বন্ধ করতে হবে
বিভিন্ন খেলাধুলার আয়োজনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে
শনিবার রাতে দাঙ্গা দমনকারী পুলিশের সদস্যরা ঘোড়ার পিঠে চড়ে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন
বিক্ষোভকারীরা তখন হেগ শহরের রাস্তায় কিছু বাইসাইকেলে আগুন ধরিয়ে দেন
পুলিশকে পটকাও ছুড়ে মেরেছেন তাঁরা
শহরটিতে জরুরি আদেশ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ
এ ঘটনায় কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে
পুলিশের দাবি, বিক্ষোভকারীদের কেউ একজন একটি অ্যাম্বুলেন্সের জানালায় পাথর ছুড়ে মেরেছেন
প্রশাসনের কর্মকর্তারা টুইটারে জানিয়েছেন, শনিবারের সহিংসতায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন
এর আগে শুক্রবার নেদারল্যান্ডসের রটারডাম শহরে বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে
এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে পুলিশ
পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন, শুক্রবারের ঘটনায় প্রাণনাশের পরিস্থিতি তৈরি হয়েছিল
এ কারণে সতর্কতা গুলি ও সরাসরি গুলি ছুড়তে বাধ্য হয়েছে পুলিশ
এদিন অন্তত তিন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হন
করোনা সংক্রমণ রোধে বেলজিয়ামে মাস্ক ব্যবহারের বিধিতে কড়াকড়ি করা হয়েছে
দেশটিকে আগে থেকেই রেস্তোরাঁর মতো জায়গাগুলোতে 'কোভিড পাস' লাগত
কিন্তু কোভিড পাসের পরও নতুন করে মাস্ক ব্যবহারে কঠোর বিধি আরোপ করা হয়েছে
এর বাইরে দেশটিতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অধিকাংশ বেলজিয়ানিদের সপ্তাহে চার দিন বাসায় থেকে অফিসের কাজ করতে বলা হয়েছে
গত বুধবার নতুন করে এই ঘোষণা আসে
দেশটিতে সব স্বাস্থ্যকর্মীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার
সবকিছু মিলিয়ে দেশটির নাগরিকেরা এসব বিধিনিষেধ মানতে চাইছেন না
রোববার এর প্রতিবাদে রাজধানী ব্রাসেলসে হাজার হাজার মানুষ এক পদযাত্রায় অংশ নিয়েছিল
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পথে পুলিশ প্রতিবাদকারীদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়
সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েজনকে আটক করে
বেলজিয়ামের পুলিশ জানিয়েছে ওই কর্মসূচিতে ৩৫ হাজার মানুষ অংশ নিয়েছিল
তারা ব্রাসেলসের নর্থ স্টেশন থেকে পদযাত্রা শুরু করেছিল
ফ্রান্স শাসিত ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলুপে রোববার তৃতীয় দিনের মতো করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ অব্যাহত হয়েছে
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সেখানে দাঙ্গা, অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে
এ জন্য ফ্রান্স কর্তৃপক্ষ বিদেশি এই এলাকায় বাড়তি পুলিশ পাঠাচ্ছে
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গুয়াদেলুপের বিভিন্ন জায়গায় রাতভর বিভিন্ন দোকান ও বড় বড় ব্যবস্থা প্রতিষ্ঠানে লুটপাট হয়
দাঙ্গার সময় বিভিন্ন জনের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জিরাল্ড ডারমানিন বলেন, বিক্ষোভকারীদের কেউ কেউ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর গোলাবারুদ ব্যবহার করেছে
তাদের কঠোরভাবে দমন করা হবে বলে তিনি মন্তব্য করেন
ফ্রান্স সরকার রেস্তোরাঁ, ক্যাফে, সাংস্কৃতিক ও খেলাধুলার স্থান এবং দূর ভ্রমণে কোভিড পাসের বিধি আরোপ করেছে
মূলত এই কোভিড পাসের প্রতিবাদের গুয়াদেলুপে বিক্ষোভের সূচনা ঘটে
বিচ্ছিন্ন ওই দ্বীপে চার লাখ মানুষের বসবাস
সেখানকার মাত্র ৩৩ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয়েছে
অথচ পুরো ফ্রান্স জুড়ে টিকাদানের এই হার ৭৫ শতাংশ
ক্রোয়েশিয়া, ইতালি ও অস্ট্রিয়া
ক্রোয়েশিয়ায় সরকারি কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে রাজধানী জাগরেবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ
ইতালিতে কর্মস্থল ও গণপরিবহনে গ্রিন পাস সনদ ব্যবহারের নিয়ম জারি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে
অস্ট্রিয়ায় নতুন করে লকডাউন ঘোষণার পর রাজধানী ভিয়েনার রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ
সোমবার থেকে দেশটিতে ২০ দিনের লকডাউন কার্যকর করা হবে
নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে ডা.সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয় : সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন
মহান বিজয় দিবস উপলক্ষে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন'র প্রীতি ফুটসাল প্রতিযোগিতা
নাট্যকর্মি জুয়েলের বিদায় উপলক্ষে বিশ্বনাথে 'থিয়েটার আড্ডা'
সংবিধান সংরক্ষন দিবস উপলক্ষে জেলা জাতীয় পার্টির আলোচনা সভা
গোলাপগঞ্জে আমিনুল ইসলাম রাবেলকে মেয়র পদ থেকে বরখাস্ত
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
সিলেটে বইপড়া উৎসব এর উদ্বোধন ২১ ডিসেম্বর
শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করছেন - বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে সিলেট বিভাগে প্রথম 'সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়'
সিলেটে বাড়ি ছেড়ে ৪ যুবক নিখোঁজ
'বঙ্গবন্ধু সেতু' নির্মাণের দাবি তিন ইউনিয়নবাসীর
বিশ্বনাথে দিনমজুর অপহরণ মামলায় ৪ জন কারাগারে
দরজায় কড়া নাড়ছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদফতর
ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৮ হাজারের বেশি মানুষ
অং সান সু চির ৪ বছরের কারাদণ্ড