content
stringlengths 0
129k
|
|---|
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
|
২৭ অক্টোবর বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
|
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও তার ছেলে সাঈদ আহমেদ রাজা
|
বাসেত মজুমদার দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
|
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর
|
প্রবীণ এই আইনজীবীর জানাজা বেলা ১১টায় বনানী কেন্দ্রীয় মসজিদ, এরপর বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে হবে
|
ঢাকার পর গ্রামের বাড়ি কুমিল্লায় শানিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে
|
এর আগে ৩০ সেপ্টেম্বর আবদুল বাসেত মজুমদারকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়
|
শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৫ অক্টোবর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়
|
ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি
|
বাসেত মজুমদার একাধিকবার বার কাউন্সিলে নেতৃত্ব দিয়েছেন
|
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন
|
দুঃস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছেন তিনি
|
দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হয়
|
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার বর্তমানে নবগঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপালন করেন
|
আইন পেশায় ৫৬ বছরে ধরে নিয়োজিত 'গরিবের আইনজীবী' খ্যাত আবদুল বাসেতের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি
|
কুমিল্লার লাকসাম (লালমাই) উপজেলার শানিচোঁ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি
|
তার বাবার নাম আব্দুল আজিজ মজুমদার, আর মা জোলেখা বিবি
|
স্থানীয় হরিচর হাইস্কুল থেকে ম্যাট্রিক (এসএসসি) এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ (এইচএসসি) ও বিএ পাস করেন আবদুল বাসেত
|
তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন
|
পরে ১৯৬৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন
|
জ্যেষ্ঠ এ আইনজীবীর বড় ছেলে গোলাম মহিউদ্দিন আবদুল কাদের ব্যবসা করেন
|
ছোট ছেলে সাঈদ আহমেদ রাজা সুপ্রিম কোর্টের আইনজীবী
|
দুই মেয়ের মধ্যে ফাতেমা আক্তার লুনা রবীন্দ্রসংগীত শিল্পী
|
সর্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন
|
ছোট মেয়ে খাদিজা আক্তার ঝুমা উত্তরা মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর
|
ভয়েসটিভি/এএস
|
গুরুত্বপূর্ণ
|
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে : ফখরুল
|
26, 2021
|
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ওপর হামলা করে
|
তাই আওয়ামী লীগের পতন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে
|
এছাড়া বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে বলেন তিনি
|
২৬ অক্টোবর মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে এক মিছিল তিনি এসব কথা বলেন
|
মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করে প্রেস ক্লাব পর্যন্ত যেতে চেয়েছিলাম
|
কিন্তু সকাল থেকে পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে
|
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে
|
তিনি বলেন, সরকার আমাদের সভা সমাবেশ করতে দেয় না
|
এসব করছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে
|
আমরা সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করি
|
কিন্তু এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে
|
সংখ্যালঘুদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চাই
|
যারা খুন হয়েছেন তার বিচার চাই
|
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ
|
ভয়েসটিভি/এএস
|
1
|
অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল : কাদের
|
26, 2021
|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল
|
যেকোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ
|
২৬ অক্টোবর মঙ্গলবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন
|
কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা নাকি সরকারের নীলনকশা, সরকার নাকি হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়
|
মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই
|
কোন সরকার কী চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? আর তা করে সরকারের কী লাভ? এসব প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে,- এ ধরনের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা
|
বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামণ্ডপে হামলার বিচার তারা চাননি এমনই দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে
|
এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড
|
ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপির দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, ঘটনার রেশ কেটে যাওয়ার পর এ লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে বলে মনে করেন কাদের
|
বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকার নাকি পুরোহিতদের বাধা দিয়েছে বিএনপির সঙ্গে কথা বলতে, এমন সৃজনশীল মিথ্যাচার বিএনপির মুখেই মানায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
|
ভয়েসটিভি/এএস
|
হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে
|
26, 2021
|
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন
|
২৪ অক্টোবর রোববার থেকে হেফাজত আমির সেখানে চিকিৎসাধীন আছেন
|
জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন
|
শনিবার সকালে তার শরীরে জ্বরের প্রকোপ দেখা দেয়
|
জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়
|
বাবুনগর মাদ্রাসার শিক্ষক আল্লামা ফরিদ উদ্দিন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন হেফাজত আমির সুস্থ হয়ে উঠেছেন
|
শিগগির তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে
|
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মরহুম আল্লামা জুুনায়েদ বাবুনগরীর আপন মামা
|
জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন
|
ভয়েসটিভি/এএস
|
1
|
চিকিৎসা রাজনীতি
|
নুরের নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ গণঅধিকার পরিষদ'
|
26, 2021
|
'বাংলাদেশ গণঅধিকার পরিষদ' নামে দেশে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর
|
নতুন এই দলের আহ্বায়ক গণফোরামের সাবেক নেতা ড. রেজা কিবরিয়া
|
মঙ্গলবার ২৬ অক্টোবর দুপুরে পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নতুন দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর
|
দলটির স্লোগান 'জনতার অধিকার, আমাদের অঙ্গীকা'
|
বাংলাদেশ গণঅধিকার পরিষদের চারটি মূলনীতি রয়েছে
|
মূলনীতিগুলো হলো- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ
|
দলে ৮৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে
|
পরবর্তীতে কমিটির পরিধি আরো বাড়ানো হবে
|
সংবাদ সম্মেলনে নুর তাদের রাজনৈতিক কর্মসূচির ২১ দফা তুলে ধরেন
|
এরমধ্যে রয়েছে দুর্নীতি প্রতিরোধ, সংখ্যালঘু জাতিসত্ত্বা ও ধর্মাবলম্বী, ন্যায় বিচার ও সুশাসন, ক্ষমতার ভারসাম্য, গণতন্ত্র ও ভোটাধিকার, দখল ও দূষণ প্রতিরোধ, জ্বালানি ও খনিজ এবং সামাজিক নিরাপত্তা ইত্যাদি
|
গতবছর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেন নুরুল হক নুর
|
এজন্য গঠন করেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদসহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন
|
আরও পড়ুন : গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছাড়া পেলো নুর
|
ভয়েসটিভি/এমএম
|
বিএনপির 'সম্প্রীতি মিছিল' পুলিশের বাধায় পণ্ড
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.