content
stringlengths 0
129k
|
|---|
ঘূর্ণিঝড় জাওয়াদের সারাদেশ টানা বৃষ্টি
|
আজ গণতন্ত্র মুক্তি দিবস
|
সিলেট বিভাগে নৌকা পেলেন যারা
|
দক্ষিণ সুরমার লালাবাজারে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ব্যতিক্রমী মতবিনিময়
|
প্রকাশিত:বুধবার, ২৪ নভে ২০২১ ০৮:১১
|
সুরমাভিউ:- সিলেটের দক্ষিণ সুরমার ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে
|
নির্বাচনের আগমুহুর্তে সকল চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিদের ভিন্নরকম এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
|
ব্যতিক্রমী এই আয়োজনের মূল উদ্যোক্তা লালাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল
|
সিলেটে ইউনিয়ন পর্যায়ে ভোটের আগে চেয়ারম্যান প্রার্থীদের এক টেবিলে নিয়ে মতবিনিময়ের আয়োজন এই প্রথম
|
'বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন, বাগরেখলা, পীরবাড়ি'র ব্যবস্থাপনায় বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের বাঘরখলাস্থ বাড়িতে তাঁর সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে 'কেমন ইউনিয়ন চাই' শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
|
'বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন, বাগরেখলা, পীরবাড়ি'র সদস্য সাকির আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিবিদইল হযরত আবু দৌলত এন্ড হযরত শাহ জাকারিয়া (র.) মডেল মাদরাসার ছাত্র লিবান আহমদ
|
পরে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল
|
স্বাগত বক্তব্যের পরপরই আওয়ামী লীগের প্রার্থী তোয়াজিদুল হক তুহিন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম শিফতা এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আব্দুল মুহিত নিজেদের বক্তব্য তুলে ধরেন
|
বক্তৃতাকালে তারা উল্লেখ করেন, নির্বাচিত হলে লালাবাজারকে একটি উন্নত, আধুনিক, নান্দনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলবে
|
প্রার্থীদের বক্তব্যের পর ইউনিয়নের শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী ও আলেমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নানা প্রশ্ন ও দাবি উত্থাপন করেন
|
এসময় প্রার্থীদের উদ্দেশ্য করে ইউনিয়নের রাস্তাঘাটসহ সকল খাতে উন্নয়ন, সরকারি বরাদ্দ সমবণ্টন ও লালাবাজারকে দুর্নীতিমুক্তকরণ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন করেন তারা
|
পরে সেসব প্রশ্নের জবাব দেন এবং আলোচনা করেন প্রার্থীরা
|
সভায় আমন্ত্রিত অতিথি ও সুশীল, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী ও আলেম সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোটেক মুহিত হোসেন, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান, জামায়াত নেতা কামরুজ্জামান খান ফয়ছল, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, লালাবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, লালাবাজার নিকাহ রেজিস্ট্রার কাজি আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম, বিএনপি নেতা লোকমান আহমদ, শাহ বেলায়েত লিমন, আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল টিপু, ইউএস বাংলার কর্মকর্তা শাহ বেলায়েত হোসেন লিমন, দৈনিক যায় যায় দিন ও বাংলা টিভি'র সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর'র সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, সিলেটভিউ'র বিশেষ প্রতিবেদক মো. রেজাউল হক ডালিম, অ্যাডভোকেট রুমন চৌধুরী ও সমাজসেবী শওকত আলী প্রমুখ
|
সভার সার্বিক তত্বাবধানে ছিলেন 'বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন, বাগরেখলা, পীরবাড়ি'র সভাপতি শাহ উবায়দুল হক, সহসভাপতি শাহ কামরুল হাসান, সহসাধারণ সম্পাদক শাহ নরুল হাসান, প্রচার সম্পাদক শাহ বাবর আহমদ, সদস্য আরিফ হাসান ও মাসুক আহমদ
|
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর লালাবাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে
|
এবারে প্রার্থী হননি বর্তমান 'জননন্দিত' চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল
|
তফসিল ঘোষণার পর পারিবারিক অসুবিধার কারণে তিনি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন
|
সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার আলেম ও রাজনীতিবিদ মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে বলে দাবি করছেন তার অনুসারীরা
|
গত বুধবার রাত ৮টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গনে ভিড় করতে শুরু করে মানুষ
|
দূর-দুরান্ত থেকে আসা অনেকে জানিয়েছেন, কবর থেকে সুগন্ধি আসছে
|
খোঁজ নিয়ে জানা যায়, কানাইঘাট উপজেলা সদরে অবস্থিত দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর রয়েছে
|
তিনি ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি মারা যান
|
সেই হিসেবে তার মৃত্যুর ৫০ বছর পেরিয়েছে
|
এ সময়ের মধ্যে আরও তিনবার তার কবর থেকে সুগন্ধ বেরিয়েছে
|
এটি অলৌকিক ঘটনা বলেও মনে করেন এলাকার জনসাধারণ
|
মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশীদ চতুলী বলেন, 'বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা কবর জিয়ারতে গেলে সুগন্ধ অনুভব করেন
|
পরে তারা আমাদের খবর দিলে আমরাও তার বাস্তব প্রমাণ পাই
|
এ নিয়ে চতুর্থ বারের মতো এ আলেমের কবর থেকে সুগন্ধ বের হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'মৃত্যুর দিন দাফনের পর একবার, দাফনের তিনমাস পর একবার এবং ২০১২ সালে একবার কবর থেকে সুগন্ধ বের হয়
|
আল্লাহ তাকে জান্নাত দান করুন
|
প্রসঙ্গত, আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, রাজনীতিক, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন
|
হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে তার ব্যাপক খ্যাতি রয়েছে
|
সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন
|
তিনি সিলেট সরকারি আলিয়াসহ ভারত-বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন
|
১৯৬২ সালে তিনি পাকিস্তানের মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন
|
আরবি, বাংলা ও উর্দু ভাষায় তার মূল্যবান বেশ কিছু গ্রন্থ রয়েছে
|
দারুল উলূম দেওবন্দে রেকর্ডসংখ্যক নাম্বার পেয়ে তিনি কৃতিত্বের সাক্ষর রাখেন
|
এবার নির্বাচন নিয়ে কোনো চিন্তাই করেছন না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে এই সরকারকে যেতে হবে
|
তারা পদত্যাগ করে চলে যাওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন (ইসি) ও নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, এটাই ফাইনাল
|
২৭ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি
|
মির্জা ফখরুল বলেন, গত ২০১৮ সালে আপনারা দেখেছেন যে নির্বাচনের ৭/৮দিন আগে থেকে তারা এমনভাবে মিথ্যা, সাজানো, গায়েবি মামলা দেওয়া শুরু করলো যে, প্রার্থীসহ কর্মীদের গ্রেফতার করা হলো
|
সব নেতাকর্মীকে গ্রেফতার করে মাঠ খালি করে আগের রাতে ব্যালট বাক্স ভরা হলো
|
আর এবার তারা আগে থেকেই বিরোধী নেতা-কর্মীদের নামে করা মামলাগুলো অতিদ্রুত শেষ করতে চায়
|
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তালিকা করেছে এসব মামলা দ্রুত নিস্পত্তি করতে হবে এবং নেতারা যেন নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা করতে হবে
|
বিএনপি মহাসচিব বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সহিংস ঘটনা ঘটেছে, অনেকগুলো পূজামণ্ডপ ভাঙচুর করা হয়েছে
|
পুলিশের গুলিতে কয়েকজন মারা গেছে
|
এসব ঘটনার মাধ্যমে সরকার বিরোধীদলকে ঘায়েল করে বেআইনি ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়
|
বিএনপিকে নির্মূল করতে চায়
|
তিনি বলেন, আপনারা দেখেছেন কোনো ঘটনা ঘটলেই সত্য-মিথ্যা সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হয়
|
এবারও দেখলাম গ্রেফতার বাণিজ্য করার জন্য প্রকৃত অপরাধীরা যেন ধরা না পরে সেজন্য অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দেয়া হলো
|
প্রত্যেকটি ঘটনায় সরকারি দলের ইন্ধন রয়েছে দাবি করে তিনি বলেন, রংপুরে দেখা গেলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা এ ঘটনার সূত্রপাত ঘটিয়েছে
|
পরে বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মামলা দেওয়া হয়েছে
|
চার মামলায় ৪১জনকে আসামি করা হয়েছে
|
কুমিল্লায় পাগল ইকবাল বলে একজনকে সাজিয়েছে
|
বলা হচ্ছে সে নাকি কোরআন শরিফ নিয়ে মণ্ডপে রেখেছে
|
যেগুলো কোনোমতে বিশ্বাসযোগ্য নয়
|
তিনি বলেন, আমি প্রথম দিন থেকে বলেছি সরকারের এজেন্সিগুলো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে
|
মূল উদ্দেশ্যে হলো জনগণের ভাতের সংকট, ভোটের সংকট, বাকস্বাধীনতার সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির সঙ্কট, এসব থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এসব ঘটনা ঘটানো হয়েছে
|
চৌমুহনীতে ২৩টি মামলায় ৭ হাজার ৯৬১ কে আসামি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই মামলা শেষ হবে কবে? এগুলোতো শেষ হবে না
|
উদ্দেশ্য হলো এসব মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে তাদেরকে হয়রানি করা এবং একটা বড় গ্রেফতার বাণিজ্য করা
|
বিএনপি মহাসচিব বলেন, পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় মোট ৬০টি মামলায় ১৫ হাজার ৯৬ জনকে আসামি করা হয়েছে
|
এসব মামলায় ইতোমধ্যে বিএনপির ১৪৬জনকে গ্রেফতার করা হয়েছে
|
আপনারা ল করে জেনে গেছেন যে, এসব ঘটনার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ আছে
|
তারা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে
|
আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা বিনষ্ট করছে সরকার
|
তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই বরকত উল্লাহ বুলুসহ বিএনপির যেসব নেতাকর্মীর নামে এসব মামলা দেওয়া হয়েছে, এসব ঘটনার সঙ্গে তাদের কোনো রকম সংশ্লিষ্টতা নেই
|
এই মামলাগুলো দিয়েছে শুধু তাদেরকে হয়রানি করা ও রাজনীতি থেকে দূরে সরানোর জন্য
|
আগামী নির্বাচনের আগেই যেন মামলা-সাজা দিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায়, সেজন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে
|
সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে এবং সুষ্ঠূ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে
|
বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে
|
চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল ও পাটুরিয়ায় ফেরি ডুবে যাওয়ার ঘটনায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে এসব ঘটনা ঘটছে
|
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ
|
ভয়েসটিভি/এএস
|
1
|
সম্প্রীতি মিছিলে বিএনপি-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার আসামি
|
27, 2021
|
রাজধানীর নয়াপল্টনে সম্প্রীতি মিছিলে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে
|
২৭ অক্টোবর বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া
|
তিনি বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে
|
মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়
|
এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে
|
তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে
|
এর আগে ২৬ অক্টোবর মঙ্গলবার সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি
|
এসময় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন
|
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়
|
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হন
|
আর কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ
|
তখন পল্টন মডেল থানার ওসি জানিয়েছিলেন, সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়
|
ভয়েসটিভি/এএস
|
1
|
আইনজীবী আবদুল বাসেত মজুমদার আর নেই
|
27, 2021
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.