title
stringlengths
9
97
content
stringlengths
48
3.94k
মোংলায় ৫৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই
চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে বোর্ডের সচিব গোলাম রাব্বানী ও মংলা গ্রীণ পাওয়ার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ঝু ওয়েনটাও স্বাক্ষর করেন।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও মংলা গ্রীণ পাওয়ার ...
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে মো. মহিউদ্দিন খান নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর নগদ ২০ লাখ টাকাসহ একটি মোবাইল ফোন ডাকাতির অভিযোগ পেয়েছে পুলশ। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হ...
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
যাচাই-বাছাইয়ে সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। 'এ বিষয়ে মহিউদ্দিন খান দাবি করেছেন, "গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তার গতিরোধ করে 'সেনাবাহিনী' লেখা জলপাই রঙের একটি গাড়ি। তিনজন ওই গাড়...
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
তাদের প্রশাসনের লোক ভেবে তিনি মোটরসাইকেল থেকে নেমে যান। এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে লোকগুলো একটি গাড়িতে উঠিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে মারধর করতে থাকেন। 'তিনি আরো বলেন, 'একপর্যায়ে তিনি বুঝতে পারেন, ডাকাতের কবলে পড়েছেন তিনি। এ সময় ডাকাতরা তার কাছে থেকে মোট ২০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
এর মধ্যে তার দুই পায়ে রাবার দিয়ে বাঁধা ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা ও কোমরে কাপড়ে বেল্টে রাখা আরও ১৬ লাখ টাকা নিয়ে নেন ডাকাতেরা। পরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তারা তাকে রাস্তার পাশে ফেলে দেন। কয়েকজন পথচারি তার গোঙানির শব্দ শুনে বাঁধন খুলে উদ্ধার করেন তাকে। এ সময় ওই লোকগুলো তাকে জানায়, তিনি কেরানীগঞ্জে আব্দুল্লাপুরে...
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
' পরে তাদের সহায়তায় বিষয়টি তার ভাই কবির হোসেনকে জানান তিনি।রাজধানীর নিউমার্কেটে রায়হান জুয়েলার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে জানিয়ে মহিউদ্দিন খান বলেন, 'গতকাল শনিবার বেলা একটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে তাঁতীবাজারের উদ্দেশে রওনা দেন। এরপর বেলা ২টার দিকে তিনি তাঁতীবাজার ২১ নম্বর মার্কেটে পৌঁছে কাজ শেষে করে সে...
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
এ ছাড়া তিনি যাতে চিৎকার করতে না পারেন, সেজন্য মুখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয় তাকে। ' তাকে গাড়িতে তোলার সময় তিনি চালক ও পেছনে বসা আরো একজনকে দেখতে পান জানিয়ে মহিউদ্দিন খান বলেন, 'গাড়িতে উঠিয়ে চোখ বাঁধার কারণ জানতে চাইলে লোকগুলো আরো উত্তেজিত হয়ে তাকে চুপ থাকতে বলে। তার চোখে-মুখে কিলুঘুষি মরতে থাকেন তারা। 'ডাকাতদের বর্ণন...
ঢাবি ক্যাম্পাস থেকে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা ডাকাতি
উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি। তাদের গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট করে কাটা। পরনে ছিল প্যান্ট, হাফহাতা গেঞ্জি ও হাফহাতা কোটি। ডাকাতেরা শুদ্ধ ভাষায় কথা বলেন তার সঙ্গে। পরে তাদের দেখলে চিনতে পারবেন তিনি।
যুবদলের সমাবেশে শাওন হত্যার বিচার চাইলেন ভাই
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শাওনের হত্যার বিচার চাইলেন তার মেজ ভাই ফরহাদ হোসেন। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ভাইয়ের হত্যার বিচার দাবি করেন ফরহাদ।বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত ১ স...
যুবদলের সমাবেশে শাওন হত্যার বিচার চাইলেন ভাই
এ ঘটনায় দুই দিনের বিক্ষোভও করছে বিএনপি।এর মধ্যে গত শুক্রবার বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করে শাওনের বড় ভাইয়ের মামলা করেছে বলে খবর প্রকাশ পায়। বিএনপির পক্ষ থেকে সেদিনই বিস্ময় প্রকাশ করা হয়েছে, পুলিশ চাপ দিয়ে মামলাটি করিয়েছে।যুবদলের সমাবেশে অংশ নিয়ে শাওনের ভাই দাবি করে বলেন, পুলিশ সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখে
যুবদলের সমাবেশে শাওন হত্যার বিচার চাইলেন ভাই
পরে দেখতে পাই আমি মামলার বাদী।শাওনের ভাই ফরহাদ হোসেন দাবি করেন, তার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ফরহাদ নিজে স্লোগান ধরেন। বলেন, শাওন হত্যার বিচার চাই। যুবদলের নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগান ধরেন।
মোংলায় '৫৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র' স্থাপনে চুক্তি সই
দেশের প্রথম বড় বায়ুভিত্তিক ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাগেরহাটের মোংলায় নিজস্ব পরিচালনার ভিত্তিতে ৫৫ মেগাওয়াট একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ-চায়না কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠ...
মোংলায় '৫৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র' স্থাপনে চুক্তি সই
ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, 'বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস হিসেবে বায়ুর আকার দিনে দিনে আরো বড় হবে। উপকূলীয় অঞ্চলসহ দেশের ৯টি স্থানে বায়ু বিদ্যুতের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্য বায়ু প্রবাহের তথ্য উপাত্ত (ডাটা) স...
মোংলায় '৫৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র' স্থাপনে চুক্তি সই
'প্রতিমন্ত্রী বলেন, 'আজকে বাগেরহাট মংলায় স্থাপিত হতে যাওয়া ৫৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির পথে আরো একধাপ এগিয়ে গেল। পরিবেশ রক্ষার পাশাপাশি এধরণের প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেও শক্তিশালী ভূমিকা রাখবে। 'আমেরিকার ন্যাশনাল রিনিউএ্যবল এনার...
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বেশ কিছু ডিজিটাল পদক্ষেপের পেছনে সজিব ওয়াজেদ জয়ের মেধা রয়েছে। কিন্তু রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত তাকে ও দেশের জনগণকেই নিতে হবে।দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে পুত্র জয়ের অংশগ্রহণের ব্যাপারে তিনি তাঁর মতামত ব্যক...
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
তাই, এটা তার সিদ্ধান্ত, তবে, সে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ করেছি, তেমনি এই সকল স্যাটেলাইট অথবা সাবমেরিন ক্যাবল অথবা কম্পিউটার প্রশিক্ষণ, ডিজিটাল সিস্টেমের সবকিছুর ধারণাই তার মেধা থেকে এসেছে এবং আপনারা জানেন যে-সে আমাকে সহযোগিতা করছে এবং সে এটা করছে। কিন্তু, সে কখনোই দল বা মন্ত্রণালয়ের কোন পদ...
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
’শেখ হাসিনা স্মরণ করেন যে- একবার তাঁর দলীয় অনুষ্ঠানে কর্মীরা জয়ের দলে একটি ভূমিকা থাকার জোর দাবি জানিয়েছিল।তিনি আরো বলেন, এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তাকে দলে যোগদানের জোর দাবি ওঠে। তখন তাকে বলি, তুমি মাইক্রোফোনে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। এবং তারপর সে তা করে
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
সে বলেছে, না। আমি এই মুহূর্তে দলের কোন পদ চাই না। বরং যারা দলের জন্য কাজ করছেন, তাদের এই পদে থাকা উচিৎ। আমি কেন একটি দল দখল করব? আমি আমার মায়ের সঙ্গে আছি, আমি দেশের জন্য কাজ করছি এবং আমি তাঁকে সহযোগিতা করছি
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আর আমি তাই করে যাব।শেখ হাসিনা বলেন, এটাই তার সিদ্ধান্ত। বিষয়টি এমন নয় যে, আমাকেই ওকে রাজনীতিতে নিয়ে আসতে হবে বা তাকে রাজনীতিতে আসতে রাজি করাতে হবে। না, তা নয়
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
তাঁর ছেলের রাজনীতিতে আসা উচিৎ বলে তিনি মনে করেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিদ্ধান্তটি জনগণের উপর নির্ভর করছে। ’এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের ইস্যু ছিল না।এ সময় তিনি তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে ভূমিকার কথা তুলে ধরেন।তিনি বলেন, ‘...
জয়ের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়- যা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইউএনএ’তে তাঁর বক্তৃতাকালে উল্লেখ করেন। এবং আমরা সবাই তাঁর আদর্শ অনুসরণ করি। এবং এক্ষেত্রে আমার মতামত হচ্ছে, আমাদের নিজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে, এ ব্যাপারে মনযোগ দিতে হবে। কিভাবে তাদেরকে আরো উন্নত জীবন দেয়া যায়?...
আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ভা...
দমন-পীড়ন, হামলা-মামলার প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বাম জোটের সমাবেশ
সারাদেশে দমন-পীড়ন, হামলা-মামলা এবং গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আগামী ৭ সেপ্টেম্বর বুধবার ঢাকায় সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। আজ রবিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাম জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন...
দমন-পীড়ন, হামলা-মামলার প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বাম জোটের সমাবেশ
এছাড়া জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের মূল্য, যাতায়াত ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়।সভায় সম্প্রতি দমন-পীড়ন, পুলিশী হত্যা এবং সভা-সমাবেশে সরকারি দলের হামলা-মামলায় উদ্বেগ প্রকাশ করে তা জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আগামী বুধবারের বিক্ষোভ সমাবেশ সফল করার প্রতি সকলকে আহ্বা...
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, 'এক জীবনে নিজ দেশের (বাংলাদেশ) সব বৈচিত্র দেখে শেষ করা যাবে না। তাই আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র্য দেখা উচিত। অথচ ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
'আজ রবিবার মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত, 'ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট টুরিস্ট কম্পিটিশন' এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, 'টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্র্যময়। আম...
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ণ সবুজে চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে সারাদেশে নানান জায়গায় অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে আছে, আগের জমিদার, রাজাদের বাড়ি-ঘর আছে। যদিও বেশি ভালোভাবে সংরক্ষিত হয়নি। তবে অনেকগুলো ভালোভাবে সংরক্ষিত আছে
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
আমাদের মন্দির, মসজিদ আছে যেগুলোতে অনেক পর্যটক যান। কান্তজীর মন্দির কী অসাধারণ, একে টেরাকোটার কাব্য বলা হয়। না দেখলে বর্ণনা করে বোঝানো কঠিন। 'দেশের নান্দনিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে তিনি আরো বলেন, 'দেশের নানান জায়গায় সুন্দর সুন্দর দীঘি আছে
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
তারপর আমাদের দেশে বিভিন্ন উৎসব আছে, বারো মাসে তের পার্বণ, আছে বিভিন্ন খাবারের বৈচিত্র্য। পাহাড়ি এলাকায় পোশাকের বৈচিত্র্য আছে। এতো কিছু দেখার আছে এক জীবনে ৫৬ হাজার বর্গমাইলের সব কিছু দেখা সম্ভব নয়। ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ
বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর
'দীপু মনি বলেন, 'ঘরের কাছে হাতের নাগালের মধ্যে এতো কিছু আছে যা দেখা হয়নি। এখন তো প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। সব জায়গাতেই সহজে যাওয়া যায়। '
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ চেষ্টা করছে : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার তার সীমিত সম্পদ দিয়ে যথাসাধ্য চেষ্টা করছে। আমরা আমাদের নিজস্ব সম্পদ থেকে বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট তহবিলে ৪৮০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছি। তাছাড়া, আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গত সাত বছ...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ চেষ্টা করছে : পরিবেশমন্ত্রী
আজ রবিবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী যুগ্ম...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ চেষ্টা করছে : পরিবেশমন্ত্রী
'মন্ত্রী আরো বলেন, 'বাংলাদেশ ও পাকিস্তান একই অঞ্চল ও গোষ্ঠীভুক্ত হওয়ায় আসন্ন কপ ২৭ এর আলোচনা প্রক্রিয়ায় পাকিস্তানেরও একই অবস্থান থাকা উচিত। 'পাকিস্তানি হাইকমিশনার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও বাংলাদেশের মতো পাকিস্তানও এর বিরূপ প...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ চেষ্টা করছে : পরিবেশমন্ত্রী
এক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও পাকিস্তান একই ধরনের দাবি তুলতে পারে। 'তিনি এসময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা, অভিজ্ঞতা বিনিময়, একই সাথে প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব সংশ্লিষ্ট কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বিশুদ্ধ পানি ইত্যাদি ক্ষেত্রে অভিজ্...
ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ : থানায় মামলা, তদন্তে কমিটি
ক্যান্টিনে খাবারের টাকা না দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে গত চারদিনে দুই দফা সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার ও শনিবার রাতে কলেজের সাউথ ব্লক ও নর্থ ব্লকের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ চলে। দুই দফার এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।জানা যায়, গত বৃহস্পতিবার কলেজের...
ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ : থানায় মামলা, তদন্তে কমিটি
এ সময়ে সাউথ ব্লকের ছাত্রলীগের কর্মীরা এসে জিওনকে মেরে ক্যান্টিন মালিককে ছাড়িয়ে যায়। তখন প্রধান ক্যান্টিনে নিয়মিত চাঁদা পাওয়া সাউথ ব্লকের নেতা মিঠুন শেখের কর্মীরা এসে জিওনকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ থেকেই ঘটনার সূত্রপাত। ওইদিন রাতেই এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়
ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ : থানায় মামলা, তদন্তে কমিটি
পরবর্তীতে এরই জের ধরে শনিবার রাত ৯টায় সাউথ ব্লকের ছাত্রলীগের কর্মী আল আমিনকে মারধর করে নর্থ ব্লকের ছাত্রলীগের কর্মীরা। এতে সাউথ ব্লকের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরবর্তীতে দু ব্লকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি, ককটেল ছোড়াছুড়ি হয়
ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ : থানায় মামলা, তদন্তে কমিটি
রাতে গোলাগুলির শব্দের ব্যাপারে কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো ইউসুফ বলেন, গতকাল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। যাতে তারা অনেক উন্নতমানের আতশবাজি ফোটায়। যা গুলির শব্দের মতো শোনা যায়। আসলে এমন কোনো ঘটনা ঘটেনি
ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ : থানায় মামলা, তদন্তে কমিটি
এদিকে ক্যান্টিনের বিল পরিশোধ ও চাঁদা দেওয়ার বিষয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল বলেন, যেহেতু ক্যান্টিন থেকেই ঘটনার সূত্রপাত তাই ক্যান্টিনের বিষয়ে তদন্ত করার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এদিক...
ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ : থানায় মামলা, তদন্তে কমিটি
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, একটি মামলা হয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনায় মাস্ক কেলেঙ্কারি, দুদকের ব্যবস্থা গ্রহণের সুপারিশ
করোনাকলে ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট’ এর আওতায় কেএন ৯৫ মাস্কসহ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে বড়ধরণের অনিয়মের ঘটনা ঘটে। ওই প্রকল্পের ১২টি কার্যাদেশের প্রায় দুই শ কোটি টাকার ক্রয় প্রক্রিয়ায় অডিট আপত্তি দেয় বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের দপ্তর। ওই সকল অডিট আপত্তিগুলো দুর্নীতি দম...
করোনায় মাস্ক কেলেঙ্কারি, দুদকের ব্যবস্থা গ্রহণের সুপারিশ
কমিটি সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন ও আহসানুল ইসলাম (টিটু) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিটি সূত্র জানায়, বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধ...
করোনায় মাস্ক কেলেঙ্কারি, দুদকের ব্যবস্থা গ্রহণের সুপারিশ
এছাড়া বৈঠকে অযোগ্য ও অনভিজ্ঞ সরবরাহকারীর সাথে চুক্তি সম্পাদন করে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ডগ্লাভস ক্রয় করার বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজি হেলথ এবং সিএজির পরিচালক দ্বারা কমিটি গঠন করে তদন্ত করার সুপারিশ করা হয়।উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলা ও চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসা সরঞ্জা...
বিএনপির আন্দোলনে সরকারের মাথা খারাপ : ফখরুল
সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ববিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।এ সময় তিনি সংবাদ সম্মেলনে গত ১৪ দিনে সারাদেশে দলের নেতাকর্মীদের ওপর সরকারের দমনপীড়নের চিত্র তুলে ধরেন।বিএনপির মহাসচিব এই কথা বলেন, ‘নিরপে...
বিএনপির আন্দোলনে সরকারের মাথা খারাপ : ফখরুল
আমাদের আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। ১০ তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে সারা দেশে। এরপর আবার নতুন কর্মসূচি জানাবো আপনাদেরকে। এই আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত
বিএনপির আন্দোলনে সরকারের মাথা খারাপ : ফখরুল
’বৃহত্তর প্ল্যাটফর্ম গঠন করে আন্দোলনকে বেগবান করার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলমান বলেও জানান তিনি। ফখরুল বলেন, আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে এটাকে চূড়ান্ত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব।৯ দিনে সরকারের দমনে সারাদেশে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। একই সময়ে বিএনপির ২ হাজারের অধিক নেতাকর্মী আহ...
বিএনপির আন্দোলনে সরকারের মাথা খারাপ : ফখরুল
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সরকার যদি অশুভ ততপরতা বন্ধ না করে তাহলে জনগণের ঐক্যের যে আন্দোলন শুরু হয়েছে তা ক্রমান্বয়ে গণবিস্ফোরণে পরিণত হবে। ’এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি সব সময় আপনাদের বলি, আওয়ামী লীগের বডি কেমেস্ট্রি একটা আছে। যে বডি কেমেস্ট্রিতে আছে সেটা হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাসে তাদের জন্ম, স...
বিএনপির আন্দোলনে সরকারের মাথা খারাপ : ফখরুল
’তিনি বলেন, ‘বিএনপি মাঠে হাজার হাজার মানুষ নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছে, যে প্রতিবাদ করছে এটাতে তাদের (সরকার) মাথা খারাপ হয়ে গেছে। ’মিয়ানমার সীমান্তে মটার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসল কথা হচ্ছে একটা অনির্বাচিত সরকার দিয়ে এসব হয় না। যারা নির্বাচিত না, যাদের পিপলস সাপোর্ট নেই তাদের তো শক্তি থাকে না। এই স...
ঢাবির ছাত্রী হলের 'সংকট' নিরসনে ৬ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলগুলোতে হলে ওঠা থেকে শুরু করে হলে অবস্থান করার জন্য বেশকিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ছেলেদের হলে এসব নিয়ম দেখা যায় না। এসব নিয়মের পরিবর্তন চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলের নারী শিক্ষার্থীরা। এসময় সমস্যা সমাধানে ৬ দফা বাস্তবায়নের দাবি জানান মানববন্...
ঢাবির ছাত্রী হলের 'সংকট' নিরসনে ৬ দাবি
আজ রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।তাদের ৬ দফা দাবিগুলো হলো- অনাবাসিক ও এক হলের ছাত্রীদের অন্য হলে ঢোকার ব্যবস্থা করা; খাবারের মান বৃদ্ধি ও প্রয়োজনীয় মনিটরিংয়ের ব্যবস্থা করা; পর্যাপ...
ঢাবির ছাত্রী হলের 'সংকট' নিরসনে ৬ দাবি
এক হলের মেয়েরা আরেক হলে ঢুকতে পারে না। এমনকি, অনাবাসিক মেয়েরা নিজেদের হলে ঢুকতে পারে না। মেয়েদের হলে ফার্মেসি নাই। খাবারের দাম নেওয়া হয় অনেক বেশি কিন্তু মান ও পরিমাণ অনেক কম
ঢাবির ছাত্রী হলের 'সংকট' নিরসনে ৬ দাবি
'কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি বলেন, 'ডাকসু না থাকার কারণে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন নাই। প্রশাসনের একচ্ছত্র আধিপত্যের কারণে শিক্ষার্থীরা অনেক অধিকার থেকে বঞ্চিত হয়। শিক্ষকরা ঠিকই বেতন নেন কিন্তু হলগুলোতে নূন্যতম কোনো মানবিক মর্যাদা নিশ্চিত করা হয় না। প্রশাসন এই দাবিগুলো মেনে নিক, প্রশা...
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২৮ জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।একই সময়ে আরো ২৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩০
তাদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জনে।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
তারেক রহমানকে কেউ মাইনাস করতে পারবে না : প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শোচনীয় পরিণতির ভয়ে ভীত সরকার ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চায়। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে জনপদ রক্তাক্ত করছে। একের পর এক লাশ ফেলে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দলীয় ক্যাডার ঢুকিয়ে আওয়ামী লীগ দুঃশাসন দীর্ঘায়িত করতে...
তারেক রহমানকে কেউ মাইনাস করতে পারবে না : প্রিন্স
যারা কথায় কথায় গুলি করে মৃত্যুর উপত্যকা সৃষ্টি করছে তাদের বিচার হবেই হবে।তিনি আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ...
তারেক রহমানকে কেউ মাইনাস করতে পারবে না : প্রিন্স
এই মুহূর্তে তারেক রহমান রাজনীতির নিয়ামক শক্তি। তারেক রহমানের নেতৃত্বেই সঙ্কট-ক্রান্তিকাল অপসারণ হবে। বিরাজমান সর্বগ্রাসী সঙ্কট নিরসনে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নাই। তিনি বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ
তারেক রহমানকে কেউ মাইনাস করতে পারবে না : প্রিন্স
তাকে কেউ মাইনাস করতে পারবে না। তারেক রহমানের শিকড় অনেক শক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতির যোগ্য উত্তরাধিকার তিনি। 'সকলকে ঐকবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্ব ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ইনশাআল্লাহ ১৬ তম কারামুক্তি দিবস তারেক রহমানের উপস্থিতিতেই পালিত হবে।...
নালায় পড়ে সাদিয়ার মৃত্যু, ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যেত
এক বছর আগে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেহেরীন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরোশনের (সিসিসি) ব্যবস্থাপনাগত দায়ের কথা উঠে এসেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুসন্ধানে।আদালতে দাখিল করা এসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাগরিকদের সার্বি...
নালায় পড়ে সাদিয়ার মৃত্যু, ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যেত
পরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদনটি নথিভুক্ত করে রাখে।গত বছরের ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ। এরপর ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেহেরীন মাহবুব সাদিয়া। পাঁচ ঘণ্ট...
নালায় পড়ে সাদিয়ার মৃত্যু, ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যেত
এ ঘটনায় গত বছর নভেম্বরে ক্ষতিপূরণ চেয়ে রিট করে সাদিয়ার পরিবার এবং বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। তার আগে রিটের বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। রিটের প্রাথমিক শুনানির পর আদালত রুলসহ আদেশ দেন। কোন কর্তৃপক্ষের অবহেলা সাদিয়ার মৃত্যুর কারণ, তা অনুসন্ধান করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়
নালায় পড়ে সাদিয়ার মৃত্যু, ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যেত
এ আদেশে ঘটনার দায় নিরূপণে অনুসন্ধানে নামে চট্টগ্রামের জেলা প্রশাসন। সম্প্রতি সে অনুসন্ধান প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়।প্রতিবেদনের মতামত অংশে বলা হয়েছে, শেহেরীন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কেউই দায় স্বীকার করেনি। এ দুই কর্তৃপক্ষ দাবি করেছে গার্ডারের ওপর দি...
নালায় পড়ে সাদিয়ার মৃত্যু, ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যেত
দুই কর্তৃপক্ষই এটিকে নিছক দুর্ঘটনা দাবি করেছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উক্ত ঘটনাকে দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করলেও নালার অবস্থান ও পানিপ্রবাহ বিবেচনা করে উক্ত স্থানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করায় এ ঘটনা ঘটেছে মর্মে প্রতীয়মান হয়। যেহেতু আগ্রাবাদ বাদামতল মোড়ের সন্নিকটে...
ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ
ভারত থেকে তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রবিবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে ...
ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ
বাংলাদেশের মধ্য দিয়ে নর্থইস্ট স্টেটের পথে একটা কানেক্টিভিটি পাইপ লাইনও করা হয়েছে। এটার বিষয়ে অনেক কিছু হতে পারে। তবে অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই।শাহরিয়ার আলম বলেন, ভারতের সঙ্গে এনার্জি, বিদ্যুৎ জ্বালানি, খাদ্য সহযোগিতার বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগে ...
ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ
ভারতে উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে। এ বছরের কোনো একটা সময় উদ্বোধন হবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সোমবার (৫ সেপ্টেম্বর) চার দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিয...
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
ঢাকা মহানগর দক্ষিণের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি করা হয়েছিল পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে। তার বিচারের দাবিতে করা হয়েছিল পোস্টারিংও।গত মাসের ১৬ আগস্ট মামলা দায়েরের পর আজ গণমাধ্যমের সামনে ক...
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
জসিম উদ্দিনের ওপর কোনো হামলাই হয়নি। বরং তিনি মদ্যপ অবস্থায় পল্টনের হোয়াইট হাউস ভাঙচুর করেছেন। ’সংবাদ সম্মেলনে গত ১৬ আগস্ট রাতে হোয়াইট হাউস ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখানো হয়। ওই ভিডিওতে অবশ্য জসিম উদ্দিনকে মারধরের দৃশ্য দেখা যায়নি
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
যদিও ঘটনার দিন জসিম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বজনদের পক্ষ থেকে তখন অভিযোগ করা হয়, জসিম উদ্দিনকে ব্যাপক মারধর করা হয়েছে। তাকে নিচে ফেলে পা দিয়ে আঘাত করায় হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।সংবাদ সম্মেলনে মো. এনামুল হক আবুল বলেন, ‘জসিম উদ্দিনের মেয়ে শিবা আক্তার যুথী গণমাধ্যমে ও মামলার এজাহারে বলেছেন, আমি নাকি জসিম উদ্...
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। মারধরের কারণে নাকি উনি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অথচ তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় হোয়াইট হাউস থেকে বের হন। সাথে মোবাইলও ছিল, যা সিসি ক্যামেরায় স্পষ্টভাবে দেখা গেছে
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
’তিনি আরো বলেন, ‘এজাহারে শিবা আক্তার যুথী নিজেকে পল্টন থানা মহিলা লীগের সভাপতি দাবি করলেও তিনি তা নন, যা মহিলা লীগের মহানগর কমিটির সভাপতি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। এ কাগজও আমাদের কাছে আছে। আমার পরিবার সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমার বাবা আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
আমার চাচাতো ভাই সাবেক সচিব সিরাজ উদ্দীন সাহেব জনতার মঞ্চে অংশগ্রহণ করতে গিয়ে চাকরিচ্যুত হন। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ফ্লাইট সার্জেট ফজলুল হক আমার মামা। ১৯৬২ সালে আমার বাবা শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের কারণে কারাবরণ করেছিলেন। আমার বড় ভাইও বীর মুক্তিযোদ্ধা
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
’নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি দীর্ঘ ৪০-৪৫ বছর যাবৎ এই এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম। বর্তমানে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছি। আমার জীবনে কোনো রাজনৈতিক কর্মী বা এলাক...
আ. লীগ নেতা জসিম হত্যাচেষ্টার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের
সেখানে আমার বিরুদ্ধে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধরের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ’আহত সহকর্মীকে দেখতে গিয়েছিলেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি তাকে দেখতে যেতে পারিনি। কারণ তার লোকজন হাসপাতালে যে অবস্থা তৈরি করে রেখেছে, তখন যাওয়ার মতো অবস্থা ছিল না। ’...
উত্তরায় গার্ডার দুর্ঘটনার পেছনে ১২ কারণ
রাজধানীর উত্তরায় উড়াল সড়কের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনার পেছনে ১২টি কারণ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এর আগে দুর্ঘটনার পর ১৫ আগস্ট তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা জানিয়েছিল।আজ রবিবার তদন্ত কমিটির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে দুর্ঘটনার জন্য ১২টি কারণ জানানো হয়। এর আগে ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদ...
উত্তরায় গার্ডার দুর্ঘটনার পেছনে ১২ কারণ
তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনায় পুলিশের মামলায় জেলে থাকা ছয় আসামির সঙ্গে কথা বলেছে। এ ছাড়াও ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের চীনা নাগরিকসহ ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করে এ প্রতিবেদন তৈরি করেছে।এতে তারা দুর্ঘটনার জন্য অনুমতি ছাড়াই ১৫ আগস্ট ছুটির দিনে ক্রেন ব্যবহার, সহকারীকে দিয়ে ক্রেন চালানো এবং...
উত্তরায় গার্ডার দুর্ঘটনার পেছনে ১২ কারণ
অসমতল স্থানে থাকা ক্রেনের ডিজিটল মনিটর ছিল না বলেও জানায় তারা।একই সঙ্গে ঘটনাস্থলে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা না থাকা, ট্রাফিক ম্যানেজমেন্ট কর্মীদের যোগ্যতা না থাকা, সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্যতা না থাকা, এমারজেন্সি ম্যানেজমেন্ট না থাকাকে দুর্ঘটনার কারণ বলছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি নিহতদের পরিবারকে ক্ষ...
উত্তরায় গার্ডার দুর্ঘটনার পেছনে ১২ কারণ
তদন্ত কমিটি সে সময় দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা জানিয়েছিল।রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকার আড়ং শোরুমের সামনে বিআরটির গার্ডার ক্রেনে তোলার সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পাঁচ প্রাইভেট কার আরোহী নিহত হন। পরে প্রাইভেট কার কেটে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
বিশ্বে খাদ্য সংকটের শঙ্কায় মজুদ বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
আগামী নভেম্বর মাসে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে আশঙ্কা প্রকাশ করে খাদ্যের মজুদ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘প...
বিশ্বে খাদ্য সংকটের শঙ্কায় মজুদ বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরো কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়। ’তিনি আরো বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে দেশে ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। নভেম্বরে বিশ্বে যে খাদ্য ঘাটতির শঙ্কা আছে, তাতে অনেক কমফরটেবল অবস্থায় আমরা আছি। ’...
বিশ্বে খাদ্য সংকটের শঙ্কায় মজুদ বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
এই কর্মসূচি চালানোর জন্য অতিরিক্ত আরো পাঁচ থেকে ছয় লাখ টন চাল প্রয়োজন হবে। ’দেশে এখন ২০ লাখ টনের বেশি চাল মজুদ আছে; যা ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদসচিব। তিনি বলেন, ‘যা হোক, প্রধানমন্ত্রী সব শেষে বলেছেন, খাদ্যের দিক থেকে আমরা নিরাপদে আছি। ’এদিকে রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই পাঁচ দেশ...
বিশ্বে খাদ্য সংকটের শঙ্কায় মজুদ বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
এরই মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব।এসব দেশ থেকে ছয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য দেশ থেকে আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
রাজধানীর কল্যাণপুর থেকে পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে রাজধানীর দিয়াবাড়ীতে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাকিল আহম্মেদ রুবেল (২৮), মো. আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও মো. হাবিবুর রহমান। এর মধ...
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
ডিবি জানায়, রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। সে এ পর্যন্ত পুলিশ পরিচয়ে দেড় হাজার ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের পাশাপাশি সে নারীদের সঙ্গে অশালীন আচরণও করত। রুবেলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের মেয়ে শিক্ষার্থীরা
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
আজ রবিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন, ‘ঢাবির শিক্ষার্থীকে তুলে নিয়ে ছিনতাইয়ের আগে সে গত ১২ আগস্ট উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে। সেই মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে ঢাবির শ...
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
তবে আরো দুটি ঠিকানা পাওয়া গেছে। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি। রুবেল ঢাকায় কোনো বাসা ভাড়া নেয়নি। সে রাজধানীর বিভিন্ন হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করত
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
তারপর মোটরসাইকেল ছিনতাই কিংবা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে এসব ঘটনা ঘটাত। ’তিনি বলেন, ‘রুবেলকে জিজ্ঞাসাবাদে জানায়, সে এখন পর্যন্ত ঢাকাসহ সারা দেশে এক হাজার ৫০০টির অধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে ছিনতাইয়ের পর ৫০ জন মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে। ছিনতাইয়ের পর মেয়েদের ...
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
’ছিনতাইয়ের জন্য নির্জন স্থান বেছে নিত রুবেল জানিয়ে ডিবি প্রধান বলেন, ‘মেয়েদের মোটরসাইকেল উঠিয়ে রাজধানীর ৩০০ ফিট, দিয়াবাড়ী ও পূর্বাচল এলাকায় নিয়ে যেত। তার বিরুদ্ধে ছিনতাইয়ের ছয়টি মামলা বিভিন্ন থানায় রয়েছে। তাকে এবং তার সহযোগীদের রিমান্ডে এনে এ বিষয়ে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। ’তিনি আরো বলেন, ‘আমরা অনুরোধ করব কেউ ...
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
তাকে যেন চ্যালেঞ্জ করে এবং তার পরিচয় জানার চেষ্টা করে। কোনো পুলিশ মোটরসাইকেল করে কখনো আসামি নিয়ে যায় না। তাহলে রুবেলের মতো মানুষকে আটকানো যাবে। ’ঢাবির একজন শিক্ষার্থী কিভাবে এত সহজে রুবেলের খপ্পরে পড়ে যান জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আসলে তার হাতে ওয়াকিটকি, পিস্তল ও গাড়িতে পুলিশের স্টিকার দেখে হয়তো ওই ছাত্রী তাকে পু...
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
তবে সে যদি আশপাশের লোকজনকে ডেকে তাকে চ্যালেঞ্জ করত তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না। ’ছিনতাই কি রুবেলের পেশা নাকি নেশা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এইটা রুবেলের পেশা ও নেশা দুটাই। সে পুলিশের ছদ্মবেশে এই কাজগুলো করে আসছিল। এইটা বুঝতে বুঝতে সে সারা দেশে এক হাজার ৫০০টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ফেলেছে
১৫০০ ছিনতাই, ৫০ নারীর শ্লীলতাহানি, সবই পুলিশ পরিচয়ে
’আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে একাধিকবার জেলে গিয়েছে। তার বিরুদ্ধে ছয়টি মামলাও রয়েছে। ’তার চার সহযোগীর কী কাজ ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘তারা রুবেলকে বিভিন্ন সময় নানাভাবে সহযোগিতা করত। কেউ মোটরসাইকেল ভাড়া করে এনে দিতে আবার কেউ অন্যভাবে সহযোগিতা করত। ’রুবেল ওয়াকিটকি, পিস্তল ও ডিএমপির লোগো কিভাবে পেল জানতে চাইলে ত...
৫ দেশ থেকে খাদ্য আমদানি করতে চুক্তি
পাঁচ দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আজ রবিবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে খাদ্য আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি
৫ দেশ থেকে খাদ্য আমদানি করতে চুক্তি
মন্ত্রিপরিষদ সচিব জানান, ৫ দেশ থেকে খাদ্যশস্য আমদানির চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর উপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরও কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহুর্তে কোন জটিলতা না হয়।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন ...
৫ দেশ থেকে খাদ্য আমদানি করতে চুক্তি
এ সময় আগামী নভেম্বর মাসে বিশ্বব্যাপী খাদ্য-সংকট দেখা দিতে পারে আশঙ্কা প্রকাশ করে ‘যেকোনও কিছুর বিনিময়ে’ খাদ্যের মজুত বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিপরিষদ সচিব বলেন, নভেম্বরে বিশ্বব্যাপী খাদ্য-সংকট দেখা দিতে পারে। তাই এ নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে পর্যাপ্ত খাদ্য মজুতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত...
৬ লাখ টন খাদ্যশস্য আমদানি করবে সরকার
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারত থেকে ৬ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য দেশ থেকে আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রবিবার মন্ত্রীসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে...
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্...
আজ মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় থাকায় আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।আজ সকাল থেকে পর...
আজ মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়াও কুমারখালীতে ৬৪, শ্রীমঙ্গলে ৬২, ময়মনসিংহে ৫৩, চট্টগ্রামে ৫০, বগুড়ায় ৪৯, রংপুর ও নেত্রকোনায় ৩৫ এবং মাইজদীকোর্টে ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৬ মিলিমিট...
আজ মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ রবিবার মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাঙামাটিতে সর্বনিন্ম ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।পূর্বাবাসে আরো বলা হয়, মৌসু...
আজ মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে
এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। রবিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।