title stringlengths 9 97 | content stringlengths 48 3.94k |
|---|---|
আ. লীগের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন দরকার | কিন্তু এই নির্বাচনের পরে সরকার পাঁচ বছর ক্ষমতায় থেকেছে। তার মানে হলো, মানুষ এটাকে মেনে নিয়েছে। মানুষ যদি বীতশ্রদ্ধ হতো তাহলে কিন্তু সরকার ক্ষমতায় থাকতে পারত না। মানুষ বিএনপি-জামায়াতের অপকর্মের কারণে এতই বেশি ক্ষুব্ধ যে তারা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায়নি |
আ. লীগের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন দরকার | তবে মানুষ ভোট দিতেও যেতে চায় না।আগে নির্বাচন একটা উৎসব ছিল। এই পরিবেশ নষ্ট করেছে এককথায় বললে বিএনপি-জামায়াত। বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাসের সংস্কৃতির জনক জিয়াউর রহমান |
আ. লীগের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন দরকার | বিএনপি-জামায়াত একে স্থায়ী রূপ দিয়েছে। ফলে আওয়ামী লীগ ও তার বিরোধীদের যে দুটি ধারা এ দেশে চলছে, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান শিগগিরই ঘটবে না।এখন এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, ন্যূনতম একটা কাছাকাছি অবস্থানে এসে নির্বাচন আয়োজন করা যায়, সেটা নিয়ে কথা হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে |
আ. লীগের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন দরকার | আমিও মনে করি, ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতাহীন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আর বাংলাদেশে হবে না, হওয়া বাঞ্ছনীয় নয়।২০২৪ সালের শুরুতে যে নির্বাচন, সেই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সেটা আমাদের করতে হবে। বারবার যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তার একটা প্রভাব সমাজের ওপর পড়বে। অর্থনীতির ক্ষেত্রে আমাদের বিপুল উন্নতি হয়েছে |
আ. লীগের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন দরকার | এখন আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, যেন ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠানগুলো শক্তভাবে দাঁড়িয়ে থাকে।পরবর্তী নির্বাচন জাতীয় স্বার্থে, এমনকি আওয়ামী লীগের স্বার্থেও অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া দরকার। সেটা নির্ভর করবে বিরোধী দলের ওপরও। তারা যদি বলে, আমরা নির্বাচনে যাব ন... |
আ. লীগের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন দরকার | তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারপর আমরা বুঝতে পারব যে নির্বাচন সুষ্ঠু হলো কি না। যখন দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, তখন আমরা বলতে পারব যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা শক্তি সঞ্চয় করেছে।কালের কণ্ঠ : আপনাকে ধন্যবাদ।হারুন-অর-রশিদ : আপনাকেও ধন্যবাদ। |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি সূত্র বলছে, বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে সহনীয় রাখতে সম্প্রতি সরকারের পক্ষ থেকে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ঠিক কত শতাংশ বাড়তে পারে, সে বিষয়ে সুস্পষ্ট কোন... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | এদিকে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসির গণশুনানি অনুষ্ঠিত হয়। যদিও আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে মূল্যসংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে চলতি মাসের মাঝামাঝিতেই শেষ হচ্ছে বিইআরসির নির্ধারিত সময়।জানতে চাইলে বিইআরসির সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান ক... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | সম্প্রতি সরকারের পক্ষ থেকে বিদ্যুতের ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তাই পাইকারি বিদ্যুতের নতুন দামের ঘোষণাটি চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা দেওয়া হবে। সরকার ভর্তুকি দেওয়ায় বিদ্যুতের দাম বেশি বাড়ার সম্ভাবনা নেই, স্বল্প পরিসরে বাড়তে পারে। ’বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) স... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | প্রস্তাবের ওপর কমিশনের গণশুনানি হয় ১৮ মে। সে সময় বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিটপ্রতি আট টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে। এ ছাড়া গ্যাসের দাম ১০০ শতাংশ বাড়লে ইউনিটপ্রতি ৯ টাকা ১৪ পয়সা এবং ১২৫ শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে ৯ টাকা ২৭ পয়সা প্রস্তাব করে। বর্তমানে বিপিডিবির সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। গণশুনানিতে দাম বাড়ার বিষয়ে বিপিডিবির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, বিদ্যুৎ উৎপাদনে তাদের ইউনিটপ্রতি খরচ হচ্ছে ৯ টাকারও বেশি। এতে ২০২১-২২ অর্থবছরে বিপিডিবির লোকসান হয়েছে ৩০ হাজার কোটি টাকা। এর পরিপ্রেক্ষিতে বিপিডিবি বিদ্যুতের বর্ত... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | এদিকে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি পর থেকেই খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলো। দেশে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বিপিডিবি। বিপিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ করছে দেশের পাঁচটি কম্পানি। এগুলো হলো ডেসকো, ডিপিডিসি, আরইবি, নেস... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | বিপিডিবিও দেশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করছে।রাজধানীতে বিদ্যুৎ বিতরণকারী এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাম প্রকাশ না শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুতের পাইকারি দামের সঙ্গে খুচরা পর্যায়ে দামের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা খুচরা পর্যায়ের দাম প্রস্তাব করার প্রস্তুতি নিয়ে রেখেছি। পাইকারিতে যে হারে দা... |
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে | ’বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে।বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘চলতি বছরের ৫ আগস্ট জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং গত জুন মাসে গ্যাসের দাম গড়ে ২৩ শতা... |
তিস্তা চুক্তি এখন ভারতের ওপরই নির্ভর করছে | তিস্তার পানি বণ্টন চুক্তি এখন মূলত ভারতের ওপরই নির্ভর করছে। ভারতের সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা আগামীকাল সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। এর প্রাক্কালে আজ রবিবার সকালে এএনআ... |
তিস্তা চুক্তি এখন ভারতের ওপরই নির্ভর করছে | তিস্তা চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এএনআইকে বলেন, ‘এটি (তিস্তা) অনেক পুরনো সমস্যা। তাই এটি সমাধান হওয়া দরকার। তবে এটি মূলত নির্ভর করছে ভারতের ওপর। ’শেখ হাসিনা গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আলোচনার কথা স্মরণ করেন |
তিস্তা চুক্তি এখন ভারতের ওপরই নির্ভর করছে | তিস্তার পানি বণ্টনে অন্তর্বতী চুক্তি দ্রুত স্বাক্ষর করতে বাংলাদেশের আহ্বানের কথা আবারও তুলে ধরেন।মন্দিরে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কিছু ঘটনা ঘটে। কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেই।বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ভারত বিশাল দেশ। আ... |
ওয়ারীতে যুবলীগ নেতার কবজি কেটে নিল দুর্বৃত্তরা | রাজধানীর ওয়ারী এলাকায় শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতা আলমগীর হোসেনের (৪৬) কবজি কেটে নিয়েছে দুবৃত্তরা। তিনি ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি। শনিবার রাত ৮টার দিকে গোপীবাগ বাজারসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।উদ্ধারকারী মো. হাবিব সাংবাদিকদের জানান, আলমগীর ওয়ারী পাঁচআনি পুকুর জামে ম... |
ওয়ারীতে যুবলীগ নেতার কবজি কেটে নিল দুর্বৃত্তরা | তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি বলেন, আলমগীরকে জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে |
ওয়ারীতে যুবলীগ নেতার কবজি কেটে নিল দুর্বৃত্তরা | আহত আলমগীর জানান, এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে গোপীবাগ পাঁচআনি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাঁকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। আঘাত ঠেকাতে গেলে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।ওয়ারী থানার ওসি কবির হোসেন জানান, ঘটন... |
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ | ক্যান্টিনে খাবারের টাকা না দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত এগারোটা পর্যন্ত কলেজের সাউথ ব্লক ও নর্থ ব্লকের মধ্যে এ সংঘর্ষ চলে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।জানা যায়, গত বৃহস্পতিবার কলেজের প্রধান ক্যান্টিনে খাবার খেয়ে টাকা না... |
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ | এ সময় সাউথ ব্লকের ছাত্রলীগের কর্মীরা এসে জিওনকে মেরে ক্যান্টিন মালিককে ছাড়িয়ে নেয়। এ থেকেই ঘটনার সূত্রপাত।এরই জেরে শনিবার রাত ৯টায় সাউথ ব্লকের ছাত্রলীগের কর্মী আল আমিনকে মারধর করে নর্থ ব্লকের ছাত্রলীগ কর্মীরা। এতে সাউথ ব্লকের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয় |
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ | পরে দুই ব্লকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো. ইউসুফ বলেন, কলেজে রাতে দুই ব্লকের মধ্যে ঝামেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে |
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ | হল প্রভোস্টরা ছাত্রদের হলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। রবিবার সকালে কলেজে গিয়ে বিষয়টি দেখবো। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | দরিদ্রতা ও অভাবের মধ্য দিয়েও লড়াই করে নানা চড়াই-উতরাই পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মোত্তাকিনা আক্তার ও মাহমুদুল হাসান মুরাদ। দারিদ্র্য তাঁদের উভয়ের সঙ্গী হলেও মাহমুদল বেড়ে উঠেছেন এতিমখানায় আর মোত্তাকিনা বেড়ে উঠেছেন সৎমায়ের অভাবের সংসারে। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তাঁরা খ... |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | এর মধ্যে গত সপ্তাহে পত্রিকায় সংবাদ প্রকাশ হয় টাকার অভাবে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না।বিষয়টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নজরে আসে। আর সেদিনই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত খরচ বহনের আশ্বাস দেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ শনিবার (৩ সেপ্টেম্বর)... |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এ সহায়তা তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন ও কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।মোত্তাকিনার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শেখেরহাট সিংগীমারি গ্রামে। ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ পান মোত্তাকিনা। মাধ্যমিকে ভালো ফলের পর ত... |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | কিন্তু টাকার অভাবে সেখানে ভর্তি হতে না পেরে পড়াশোনা করেন বদরগঞ্জ ডিগ্রি কলেজে। সেখান থেকেই এবার ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।মোত্তাকিনা কালের কণ্ঠকে বলেন, ‘অনেক চেষ্টা করেও ভর্তির টাকা জোগাতে পারেননি আমার বাবা। এমন সময় বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | এখন থেকে যত দিন পড়ালেখা শেষ না হবে তত দিন তারা প্রতি মাসে থাকা, খাওয়া ও পড়াশোনার খরচ দেবেন বলেছেন। এ ছাড়া অন্যান্য সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত হয়েছি এবং সাহস পাচ্ছি। তাদের এই অবদান আমার স্বপ্ন পূরণের পথ সুগম করে দিয়েছে |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | ’জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় মোত্তাকিনার মা নুরজাহান বেগম মারা যান। চার বোনের মধ্যে মোত্তাকিনা দ্বিতীয়। বাবা আতিয়ার রহমানের টানাপড়েনের সংসার। বাড়ির পাশে ছোট একটি দোকান আছে |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | এর সামান্য আয় আর দিনমজুরির টাকা দিয়েই অতিকষ্টে চলে সাত সদস্যের সংসার। পরিবার পড়াশোনার খরচ দিতে না পারলেও প্রতিবেশী শিশুদের পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছেন তিনি।মোত্তাকিনার বাবা আতিয়ার রহমান বলেন, ‘মাইয়া তো পড়া ছাড়া কিছু বোঝে না। আমি তার ভর্তির টাকা জোগাইতে পারছিলাম না |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | এমন সময় বসুন্ধরা গ্রুপ পাশে দাঁড়ানোয় আমাদের দুশ্চিন্তা দূর হইছে। ’এদিকে মাহমুদুলের বাড়িও একই উপজেলার গোপালপুর ইউনিয়নের বসরাজপুর মাস্টারপাড়া গ্রামে। তাঁর বয়স যখন তিন বছর, তখন মা-বাবার বিচ্ছেদ হয়। সংসারে অভাবের কারণে ছোট্ট মাহমুদুলকে রেখে আসেন স্থানীয় একটি এতিমখানায় |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | সেখানেই বসবাস। ছয় বছর বয়সে মাহমুদুলকে ভর্তি করা হয় রংপুরের বদরগঞ্জের ময়নাকুড়ি দারুস সুন্নাত আলিম মাদরাসায়। এতিমখানায় থেকে ওই মাদরাসায় পড়াশোনা করতেন তিনি। সেখান থেকে ২০১৯ সালে দাখিল এবং ২০২১ সালে আলিম পরীক্ষা দেন |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছিল মাহমুদুলের। এমন সময় দুশ্চিন্তা দূর করে সহায়তার হাত বাড়ায় বসুন্ধরা গ্রুপ।বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে মাহমুদুল হাসান কালের কণ্ঠকে বলেন, ‘এ... |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | সেখানে বিনা মূল্যে খাবার খেয়ে প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচসহ অন্যান্য খরচ চালিয়ে এই পর্যন্ত এসেছি। এবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। এখন খরচের টাকা জোগাতে না পেরে মাথায় আকাশ ভেঙে পড়ল। সেই সময় বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আমার পড়াশোনার খরচের যে দায়িত্ব নিয়েছেন সেটা কোনো দিন ভুলব না |
স্বপ্ন পূরণে আর বাধা থাকল না মেধাবী মোত্তাকিনা-মাহমুদুলের (ভিডিওসহ) | এই অবদানের কথা মাথায় রেখে পড়াশোনা শেষ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। ’ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মানুষের কল্যাণে নিয়মিত বিভিন্ন ধরনের কাজ করা হয়। এরই অংশ হিসেবে শুভসংঘের মাধ্যমে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা, যারা অর... |
সরকারি কলেজ শিক্ষকদের ৮ দাবি, অনাদায়ে কর্মসূচির হুঁশিয়ারি | প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ স্থাপনের ঘোষণা দেওয়ার ৬ বছর পরও বেশিরভাগ কলেজ আত্তীকরণের কাজ সম্পন্ন না হওয়া এবং শিক্ষক-কর্মচারীদের গ্রেড অবনমন করাসহ একাধিক সমস্যা তুলে ধরেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) নেতৃবৃন্দ। এ সময় তারা ৮ দাবি উপস্থাপন করেন এবং দাবি বাস্তবায়নে ৩০ সেপ্টেম্বর সময়সীমা বেধে দ... |
সরকারি কলেজ শিক্ষকদের ৮ দাবি, অনাদায়ে কর্মসূচির হুঁশিয়ারি | দাবিগুলোর মধ্যে জানানো হয়, সকলের নিজস্ব গ্রেড ও পদে আর্থিক সুরক্ষা বহাল রেখে আত্তীকরণের ব্যবস্থা করতে হবে; প্রাতিষ্ঠানিক ক্রটিতে বেসরকারি আমলে কর্মরত কাউকে বঞ্চিত করা যাবে না; শিক্ষক-কর্মচারীদের পদসঞ্জনে পুনঃ যাচাই প্রক্রিয়াকে সহজ করে আত্তীকরণ করা এবং একই সার্কুলারে প্যানেলে নিয়োগপ্রাপ্ততে প্রাতিষ্ঠানিক প্রাপ্যতা অ... |
আমরা আর বসে থাকব না : ফখরুল | বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করতে চায়। এ জন্য হত্যা, হামলা, মামলা দেওয়া শুরু করেছে।আজ শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন ত... |
আমরা আর বসে থাকব না : ফখরুল | গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তুলে মির্জা ফখরুল বলেন, এখন আবার আগের মতো আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সেই কারণে আবার তারা বিরোধী দলের উপর চড়াও হতে শুরু করেছে। গুলি করছে, ভাঙচুর করছে এবং হত্যা করছে মানুষকে।মির্জা ফখরুল বলেন, ভোলায় দু'জনসহ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে আ... |
আমরা আর বসে থাকব না : ফখরুল | এই মামলা দিয়ে, হামলা করে, আহত ও পঙ্গু করে আবারও তারা একই কায়দায় বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় এবং মাঠের ভিতরে একা থেকেই তারা নির্বাচন করতে চায়।গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে এসআইয়ের হাতে পিস্তল থাকার কথা তিনি চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেছেন। এর তদন্ত করে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। যদি ন... |
আমরা আর বসে থাকব না : ফখরুল | বসে নাই। ভোলাতে মামলা করেছি। নারায়ণগঞ্জেও মামলা করব। যতবার আপনারা বেআইনিভাবে আইন ভঙ্গ করে আমার ভাইদের ওপর অত্যাচার করবেন ততবার মামলা হবে।ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্ব... |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জায়গায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর আক্রমণের কঠোর সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে যা হচ্ছে তা বাংলাদেশের ছবি নয়। অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করা খোদায়ী বিধান। বেরিয়ে দেখুন আপনাদের জয় সুনিশ্চিত |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | আজ শনিবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।সংগঠনের আহ্বায়ক মুক্তিয... |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে পুলিশ অকারণে পেটাচ্ছে। তাদের গুলি করার অধিকার কে দিয়েছে? মানিকগঞ্জ, নারায়ণগঞ্জে, রংপুরে যা হচ্ছে এটা কি বাংলাদেশের ছবি? আর বেশিদিন সময় নেই। গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামুন। সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, এখনো সময় আছে। আজকে দেশ এভাবে চলতে পারে না। আপনি ভুলে যাবেন না ভুল পদক্ষেপ অহমিকা ছেড়ে জনগণের সাথে কথা বলেন। আপনি তো আলোচনাকে ভয় পান |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | মুখে বলেন একটা করেন আরেকটা। দেশে পরিবর্তন দরকার। কিন্তু বিদ্রোহ দরকার নেই।জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে কাজী জাফর নেই কিন্তু অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | আমরা রাস্তায় নামলে ১৫ মাসের মধ্যে দেশের পরিবর্তন আসতে বাধ্য। আমরা লড়াইয়ে আছি, থাকবো ইনশাআল্লাহ্।জেএসডির আ স ম রব বলেন, নারয়ণগঞ্জে যুবদলের নেতা শাওনের লাশ প্রশাসন দিতে অস্বীকৃতি জানায়। যা আইয়ুব খানের শাসনামলকে স্মরণ করিয়ে দেয় |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | তিনি বলেন, কাজী জাফর আহমদ আরেকটা আসবে না। তাকে আজ সবচেয়ে বেশি প্রয়োজন। আমি প্রথম বলেছিলাম ৭২ সালের সংবিধান তো বুড়িগঙ্গা নয় বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার। সমাজ পরিবর্তনের পূর্ব শর্ত হলো গণতন্ত্র |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | মানুষ কোনো মতাদর্শ বুঝে না। তারা চায় তাদের অধিকার। আজকে নারায়ণগঞ্জসহ সারা দেশে যা হচ্ছে তাতে সরকার দেশকে রক্তের দিকে নিয়ে যাচ্ছে।রব বলেন, আজকে জনতার ওপর সশস্ত্র আক্রমণ করা হচ্ছে |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | কতো রক্ত চান? রক্ত নিলে কিন্তু চলে যেতে হবে। ম্যাজিস্ট্রেট এর অনুমতি নিয়ে গুলি করার নিয়ম। কিন্তু গুলির পরিস্থিতি কী তৈরি হয়েছিল?তিনি আরো বলেন, বিদেশের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকার চেয়ে জনগণের কাছে আত্মসমর্পণ করা অনেক ভালো। সেটাই সম্মানজনক |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | বিদেশে যাচ্ছেন তিস্তা চুক্তি করবেন। সীমান্তে মানুষ হত্যা বন্ধের কথা বলবেন। না পারলে দেশে আসবেন না। আমরা মরতে হলে মরবো দাবি আদায় করে ছাড়বো |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | আপনাদের থাকতে দিবোনা। দেশও ছাড়তে দিবোনা।মোস্তফা জামাল হায়দার বলেন, মরহুম কাজী জাফর আহমদ ছিলেন রাজনৈতিক অঙ্গনে অনন্য। তিনি দেশের সোনালি ইতিহাসের সাক্ষী |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | তার মতো মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে বিরল। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, কাজী জাফর আহমদ ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ। আজকে যেভাবে দেশ চলছে তা চলতে পারে না |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | ওরা তস্কর, ভোট চোর, লুটেরা। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে বদলে দিতে পারব।ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি কাজী জাফর আহমদ সর্বপ্রথম স্বাধীন পূর্ব বাংলার ডাক দিয়েছিলেন |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | এই সাহস আর কেউ করেননি। তিনি সঠিক সময়ে সঠিক কাজ করেছিলেন। আজকে তার মতো বলিষ্ঠ নেতা আমাদের অভাব। তার রাজনৈতিক দর্শন ও প্রজ্ঞা ছিলো অতুলনীয় |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | তিনি বলেন, আজকে দেশের অচলাবস্থা নিরসনে ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ আন্দোলন করে যাচ্ছে। এবার শাসনব্যবস্থা পরিবর্তন না হলে ভোটাধিকার আদায করা যাবেনা। আজকে সরকার বেপরোয়া হয়ে গেছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সারাদিন খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা কোনো বক্তব্য হতে পারেনা |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | এবারের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এভাবে দেশ চলতে থাকলে আমরা নতুন প্রজন্মকে রক্ষা করতে পারবোনা। আজকে বাবার অপরাধে ছেলে বা সন্তানকে শাস্তি দেয়া হচ্ছে। এটা কোনো নিয়ম হতে পারে?গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, দেশে চলচে দৈত্যাকার শাসনব্যবস্থা |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | আওয়ামী লীগের প্রণীথ ৭২ এর সংবিধান আমাদেরকে আজকে এই দূরাবস্থার মধ্যে উপনীত করেছে। আজকে আমাদেরকে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামো নিয়ে নতুনভাবে ভাবতে হবে। আমরা এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছি। আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | তারা মনে করেছে গদি ছাড়তে হবে না। তারা দেশকে ভীষণ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তারা আবারো যেনতেন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু এবার তাদেরকে সেই সুযোগ দেয়া হবে না |
সরকার পালিয়ে যাওয়ার ভয়ে আছে : জাফরুল্লাহ | তিনি বলেন, যারা সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচনের কথা বলেছেন, একটি পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন তাদেরকে মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আওয়ামী লীগ হচ্ছে ভয়ে কম্পমান। তারা দেশের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে তুমুল প্রতিরোধ গড়ে তুলবো। শেখ হাসিনা আমাদের এক দফার সামনে পরাজিত হবেই। |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে উজ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ নাসিম। বলিষ্ঠ নেতৃত্বের নাসিম ছিলেন সাহসী। দৃঢ়চেতা নাসিম ভাই নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন তবুও ভীত হননি।শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুব... |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | স্মরণ ও দোয়া অনুষ্ঠানে ৯৫ ফাউন্ডেশন কাজিপুর।মাহবুবউল আলম হানিফ বলেন, মানুষের অধিকার আদায়ে তার উচ্চ কণ্ঠস্বর ছিল অতুলনীয়। তিনি আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন। মোহাম্মদ নাসিমের গুণাবলি সমসাময়িককালে কারো মধ্যে খুঁজে পাই না |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | কুষ্টিয়া স্টেডিয়ামে এক হাজার সন্ত্রাসীকে আত্মসমর্পণের ঘটনার স্মৃতিচারণ করে হানিফ বলেন, কুষ্টিয়া অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করার জন্য অবদান রেখেছেন নাসিম ভাই। তার নেতৃত্বে আমরা এক হাজার সন্ত্রাসীকে আত্মসমর্পণ করিয়েছিলাম। তিনি কুষ্টিয়া অঞ্চলে শান্তির পরিবেশ সৃষ্টি করেছেন।তিনি বলেন, আজ বিএনপি নেতারা কথায় কথায় মানবাধিকার, সহনশী... |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | ২০০১ সাল থেকে ২০০৬ সালে কিভাবে নির্যাতন করেছেন মনে পড়ে। রাসেল স্কয়ারে মোহাম্মদ নাসিমকে একাধিক দিন প্রহার করে রক্তাক্ত করা হয়েছে। তার গায়ে হাত দিতে কুণ্ঠাবোধ করেনি। আওয়ামী লীগের সিনিয়র নেতারা রাস্তায় নামলে আপনাদের সন্ত্রাসী আর পুলিশ বাহিনী দিয়ে হামলা করেছেন |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | কত লজ্জার দিন ছিল। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সিনিয়র নেতাদের গায়ে হত দেওয়া হয়েছে এমন ঘটনা কখনো শুনিনি। আর আজ আপনারা (বিএনপি) গণতন্ত্রের জন্য মায়াকান্না করেন।শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সহায়তা করতে প্রস্তুত জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | আওয়ামী লীগ গণমানুষের দল। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিএনপির কোনো সন্ত্রাসী নিয়ে ভাবার সময় নেই। আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | উন্নয়ন বাধাগ্রস্ত করতে জ্বালাও পোড়াও করলে সরকার বরদাশত করবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারকে সহায়তা করবে।মুখ্য আলোচকের বক্তব্যে মোহাম্মদ নাসিম পুত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বিশ্বস্ত সিপাহসালার হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে ছিলেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ক... |
নাসিম ভাইয়ের মতো গুণাবলি কারো মধ্যে খুঁজে পাই না : হানিফ | আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর নাসিম ভাই ছিল তার গর্বের উপলব্ধি। শত নিষেধ সত্ত্বেও তিনি করোনায় মানুষের পাশে ছুটে গিয়েছিলেন। সিরাজগঞ্জবাসী তাদের নেতা ও ভাইকে এখনো অনুভব করে।স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এ ছাড়া বিশেষ অতিথির ... |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | 'সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারাই মানুষের কাছে তথ্য ও সংবাদ প্রকাশ করেন। তবে তথ্য যাচাই করে সত্য প্রকাশ করতে হবে। আপনাদের গঠনমূলক সংবাদের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | আশা করব, আপনারা শহরের সকল সমস্যা, ইচ্ছা, অভাব, অসঙ্গতি এসব তুলে ধরবেন। তাহলেই আমরা সেসব সমাধান করে মানুষের বাসযোগ্য করতে পারবো। 'আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সিটি রিপোর্টাস ফোরাম (সিআরএফ) আয়োজিত দুই দিন ব্যাপী নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ... |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | যেগুলোকে আমি সমস্যা না বলে চ্যালেঞ্জ বলি। রয়েছে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতাই নগর উন্নয়ণের জন্য বিরাট চ্যালেঞ্জ। একজন নগরের সেবক হিসেবে আমার কাছে এটাই বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | তবে সবার সহযোগিতা নিয়ে একদিন এসব সমস্যা আমরা সমাধান করে এ শহরকে পরবর্তী প্রজম্মের জন্য বাসযোগ্য করে যাব। 'মেয়র বলেন, 'ঢাকার বড় চ্যালেঞ্জ হলো খাল দখল, ফুটপাত দখল, আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। সফলতা আমাদের আসবে, আসতেই হবে |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | আমরা খাল উদ্ধার করছি। ফুটপাত দখলমুক্ত করছি। যানজট থেকে মুক্তির জন্য বিভিন্ন কাজ করছি। এসব কাজ সকলের সাথে সমন্বয় করে করা হচ্ছে |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | এই শহরে আমরা থাকি, আমাদের ছেলে-মেয়েরা এখানেই বেড়ে উঠছে। এই শহরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যথাস্থানে ময়লা ফেলে, আইন মেনে চলে, অবৈধ দখল না করে আমরা শহরের প্রতি দায়িত্ব পালন করতে পারি। 'সবশেষে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই |
তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের | যারা নগর সাংবাদিকতা করছেন তাদের জন্য সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে। 'পাশাপাশি সাংবাদিকরা বিদেশে গিয়েও যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং নগর উন্নয়ণ দেখতে পারে সে ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচ... |
অমিত হাবিবের নিবেদিতপ্রাণ সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে : তথ্যমন্ত্রী | প্রয়াত সাংবাদিক অমিত হাবিবের আদর্শ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকতা দেশের গণমাধ্যমের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক দেশ রূপান্তরের সদ্যপ্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক অমি... |
অমিত হাবিবের নিবেদিতপ্রাণ সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে : তথ্যমন্ত্রী | রাস্তার ধারে বিড়বিড় করে চলা পাগল বলে আখ্যায়িত মানুষেরও বেদনার গল্প থাকে। যেদিকে সমাজ-রাষ্ট্র তাকানোর ফুরসৎ পায় না, সেই সব গল্প তুলে এনে যে সাংবাদিকরা আমাদের দৃষ্টি খুলে দেন, অমিত হাবিব শুধু তাদেরই একজন নন, তিনি ছিলেন তেমন সাংবাদিক তৈরির কারিগরও। 'ড. হাছান বলেন, মানুষের জীবন বুদবুদের মতো হলেও কিছু কিছু মানুষ তাদের কর্ম... |
অমিত হাবিবের নিবেদিতপ্রাণ সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে : তথ্যমন্ত্রী | আমরা তার আত্মার শান্তি কামনা করি।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ তার বক্তৃতায় বলেন, তরুণ সাংবাদিকরা অমিত হাবিবের কর্মনিষ্ঠার পদাঙ্ক অনুসরণ করলে সাংবাদিক জগত আরো সমৃদ্ধ হবে।বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুল... |
অমিত হাবিবের নিবেদিতপ্রাণ সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে : তথ্যমন্ত্রী | ১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নেওয়ার আগে তিনি কালের কণ্ঠ, সমকাল, যায়যায়দিন, আজকের কাগজ, ভোরের কাগজ, সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন।অমিত হাবিবের কবিতা 'একজন মানুষ আনো' দিয়ে শুরু হওয়া... |
নারায়ণগঞ্জের ঘটনাটি আত্মঘাতী কি না, প্রশ্ন হানিফের | নারায়ণগঞ্জে যুবদল কর্মীর নিহত হওয়ার ঘটনা দেশকে অস্থিতিশীল করতে কোনো আত্মঘাতী কর্মকাণ্ড কি না তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।তিনি বলেন, বিএনপি নেতারা বলছে, নারায়ণগঞ্জে যুবদল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখা গে... |
নারায়ণগঞ্জের ঘটনাটি আত্মঘাতী কি না, প্রশ্ন হানিফের | ’আজ শনিবার সকালে রাজধানীর পূবালী ব্যাংক অডিটোরিয়ামে পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করছেন।... |
নারায়ণগঞ্জের ঘটনাটি আত্মঘাতী কি না, প্রশ্ন হানিফের | কারণ জানমালে নিরাপত্তা দেয়াও সরকারের দায়িত্ব।সহিংসতা করলে পাপের শাস্তি ভোগ করতে হবে উল্লেখ করে হানিফ বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে চাচ্ছে। এগুলো করে পার পাওয়া যাবে না। দুর্নীতি, সন্ত্রাস ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক পালিয়ে থেকে রেহাই পাবে না |
নারায়ণগঞ্জের ঘটনাটি আত্মঘাতী কি না, প্রশ্ন হানিফের | দেশে যখনই আসবে তাকে শাস্তি পেতে হবে।তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জীবিত থাকলে আজ বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ হতে পারত। বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রক্ষমতা দখলকারীরা জনগণের ভাগ্যের কথা চিন্তা করেনি। তারা নিজেদের ভোগবিলাসে মত্ত ছিল |
নারায়ণগঞ্জের ঘটনাটি আত্মঘাতী কি না, প্রশ্ন হানিফের | দুর্ভাগ্য আমাদের দেশের কিছু মানুষ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানের চক্রান্ত বাস্তবায়ন করেছে। আর এর নেপথ্যে ছিল জিয়াউর রহমান। ’মাহবুবউল আলম হানিফ বলেন, গত ১৩ বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ পৃথিবীতে নতুন পরিচিতি লাভ করেছে। যে দেশ একসময় ব্যর্থ রাষ্ট্র, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের দেশ হিসেবে চিহ্নিত ছিল, স... |
ড্যাপ বাস্তবায়নে রাজউকের সক্ষমতা বাড়াতে হবে : বিআইপি | সম্প্রতি গেজেটভুক্ত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের সক্ষমতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেই। তাই এই মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজউকের সক্ষমতা বাড়ানোর দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।আজ শনিবার দুপুরে গেজেটভুক্ত ঢাকা মহানগর এলাকার 'বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫' এর পরিপূর্ণ বাস্তবায়ন: ২০৪১ ... |
ড্যাপ বাস্তবায়নে রাজউকের সক্ষমতা বাড়াতে হবে : বিআইপি | সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন, দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিক্ষা, ও চিকিৎসা ইত্যাদি কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হওয়ায় বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় পরিকল্পিত ঢাকা মহানগরীর কোনো বিকল্প নেই। তবে আমরা মনে করি গেজেটভুক্ত ড্যাপে যে পরিকল্পনা রয়েছে তা বা... |
ড্যাপ বাস্তবায়নে রাজউকের সক্ষমতা বাড়াতে হবে : বিআইপি | কারণ বিগত সময়ে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হলেও সেটার সঠিক বাস্তবায়ন হয়নি। সরকারের মন্ত্রণালয়সহ পরিকল্পনা এবং কর্মকৌশল অগ্রাহ্য করে বিভিন্ন সময়ে নিজেদের মতো উন্নয়নকাজ করেছে। সে পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় ঢাকা শহরের বর্তমানের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, অননুমোদিত নির্মাণ রোধে আইনের দুর্ব... |
ড্যাপ বাস্তবায়নে রাজউকের সক্ষমতা বাড়াতে হবে : বিআইপি | তবুও এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য এবারের ড্যাপে কোনো পরিকল্পনা রাখা হয়নি।সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ড্যাপ ২০২২-২০৩৫ সঠিকভাবে বাস্তবায়িত না হলে উন্নত দেশের রাজধানী তো দূরের কথা ঢাকার জনজীবন আরো স্থবির হয়ে পড়বে। এ কারণে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ড্যাপের কর্ম কৌশল অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানায় ... |
নেপালে চলছে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্র প্রদর্শনী | নেপাল ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গতকাল শুক্রবার থেকে কাঠমান্ডুতে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস নেপালের সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে আয়োজিত ‘স্পিরিট অফ ফ্রেন্ডশিপ’ শীর্ষক এ প্রদর্শনীটি উদ্বোধন করেছেন নেপাল একাডেমির চ্যান্সেলর গঙ্গা প্রসাদ ... |
এই সরকারের পরাজয় অনিবার্য : গণফোরাম | গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য ও বিভাজন সৃষ্টি করে জনগণের হৃদয়ে পৌঁছানো যায় না। যে সরকার জনগণের হৃদয়ে পৌঁছাতে পারে না তারা জনবিচ্ছিন্ন সরকার। যদিও অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন ও ২০১৮ সালে নিশিরাতের নির্বাচনে ক্ষমতা কুক্ষিগত ক... |
এই সরকারের পরাজয় অনিবার্য : গণফোরাম | মোস্তফা মহসীন মন্টু বলেন, গণফোরাম সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশের সমগ্র জনতাকে সাথে নিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রচেষ্টা অব্যহত রাখবে।সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই মুহূর্তে গণবিরোধী সরকার গুলি করে মানুষ হত্যা করা সরকারের... |
এই সরকারের পরাজয় অনিবার্য : গণফোরাম | এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি সভায় নেতৃবৃন্দের আলোচনায় উঠে আসে দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচনের বিন্দুমাত্র সম্ভবনাও নেই। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার পুরোপুরিভাবে এই কর্তৃত্ববাদী সরকারের দুঃশাসনে ভুলুণ্ঠিত। জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ। এই দুঃসহ ক্রান্তিকাল উত্ত... |
শকুন রক্ষার পদক্ষেপে এগিয়ে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী | পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শকুন রক্ষায় পদক্ষেপ গ্রহণে এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশে ২০১০ সালে শকুনের জন্য ক্ষতিকর ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করা হয়, যা এশিয়ার মধ্যে প্রথম। এরপর অন্য আরেকটি ক্ষতিকর ওষুধ কিটোপ্রফেনও নিষিদ্ধ করেছে সরকার। কিটোপ্রফেন নিষিদ্ধের পর নিরাপদ ঔষধ ... |
শকুন রক্ষার পদক্ষেপে এগিয়ে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী | পরিবেশমন্ত্রী আরো বলেন, এ ব্যাপারে সকল ওষুধ কম্পানিকে ক্ষতিকর কিটোপ্রফেন উৎপাদন ও বিপণন বন্ধে সরকারি নির্দেশ মেনে চলতে হবে। আর শকুন সংরক্ষণে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক যে কোন পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে আসলে তা বাস্তবায়নে সহায়তা করা হবে।শাহাব উদ্দিন আজ রাজধানীর বন অধিদপ্তর মিলনায়তনে ‘আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস’ উপ... |
শকুন রক্ষার পদক্ষেপে এগিয়ে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী | তিনি বলেন, ইতোমধ্যে শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার অনেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং বাকী কার্যক্রমগুলোও সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর রয়েছে।প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন। পর... |
ছাত্রলীগকর্মীর রক্তে বাঁচলেন মা, ভূমিষ্ঠ কন্যার নাম রাখলেন ‘হাসিনা’ | জীবন-মৃত্যুর লড়াই থেকে ছাত্রলীগ কর্মীর দেওয়া রক্তে বেঁচে ওঠা প্রসূতি মা তার নবজাতক কন্যার নাম রেখেছেন ‘হাসিনা’। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজে অসুস্থ এই প্রসূতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি হন। কিন্তু কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। রাত ৩টায় চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসূতিকে বাঁচানো স... |
ছাত্রলীগকর্মীর রক্তে বাঁচলেন মা, ভূমিষ্ঠ কন্যার নাম রাখলেন ‘হাসিনা’ | জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র রোগীর পরিবার ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পেরে ব্লাড ব্যাংককর্মীদের সাথে যোগাযোগ করে। রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে খুঁজে পায়। তখনই হাসপাতালে ছুটে এসে ছাত্রল... |
ছাত্রলীগকর্মীর রক্তে বাঁচলেন মা, ভূমিষ্ঠ কন্যার নাম রাখলেন ‘হাসিনা’ | রক্ত দেওয়ার পর ভোর রাতে বেঁচে ওঠেন সেই মা। জন্ম দেন কন্যাশিশুর। নবজাতকের বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’।তারা বলেন, 'ছাত্রলীগের কর্মী রক্ত না দিলে আমাদের মেয়েকে পৃথিবীর মুখ দেখাতে পারতাম কি না তা বলতে পারব না |
ছাত্রলীগকর্মীর রক্তে বাঁচলেন মা, ভূমিষ্ঠ কন্যার নাম রাখলেন ‘হাসিনা’ | তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা। আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এভাবে মানুষের জন্য কাজ করবে। 'এদিকে ঢামেক হাসপাতালে মা শিশু দু'জনই ভালো আছেন। |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.