id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
3722 | আকাশে অনেক মুখ | শামসুর রাহমান | এ কেমন সন্ধ্যা ঘিরে ধরেছে আমার
প্রিয় এই শহরকে আজ। চতুর্দিকে
গুঁড়িয়ে পড়ছে ঘরবাড়ি। নরনারী, শিশুদের
বুকফাটা কান্নায় কাঁপছে পথঘাট, গাছপালা।
এই তো নিজেকে আমি ইট, পাথরের
স্তূপ থেকে আহত শরীর তুলে দেখি আশেপাশে,
সবদিকে অগণিত লাশ, কোনও কোনও
স্থানে ভাঙা পুতুল-জড়ানো হাতে নিষ্প্রাণ বালিকা।
আমাদের ছোট ঘরবাড়ি খুঁজে খুঁজে
আখ... | 2 | মানবতাবাদী |
5148 | প্রত্যাবর্তন | হেলাল হাফিজ | প্রত্যাবর্তনের পথে
কিছু কিছু ‘কস্ট্লি’ অতীত থেকে যায়।
কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না।
কেউ ফিরে এসে কিছু পায়,
মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায়।
তবু ফেরে, কেউ তো ফেরেই,
আর জীবনের পক্ষে দাঁড়ায়,
ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়।
প্রত্যাবর্তনের প্তহে
পিতার প্রস্থান থেকে,
থাকে প্রণয়ের প্রাথমিক স্কুল,
মাতার ম... | 0 | প্রেমমূলক |
2343 | অসময় | রবীন্দ্রনাথ ঠাকুর | হয়েছে কি তবে সিংহদুয়ার বন্ধ রে?
এখনো সময় আছে কি, সময় আছে কি?
দূরে কলরব ধ্বনিছে মন্দ মন্দ রে---
ফুরালো কি পথ? এসেছি পুরীর কাছে কি?
মনে হয় সেই সুদূর মধুর গন্ধ রে
রহি রহি যেন ভাসিয়া আসিছে বাতাসে।
বহু সংশয়ে বহু বিলম্ব করেছি---
এখন বন্ধ্যা সন্ধ্যা আসিল আকাশে।
ঐ কি প্রদীপ দেখা যায় পুরমন্দিরে?
ও যে দুটি তারা দূর পশ্চ... | 1 | চিন্তামূলক |
501 | সাবধানী ঘণ্টা | কাজী নজরুল ইসলাম | রক্তে আমার লেগেছে আবার সর্বনাশের নেশা।
রুধির-নদীর পার হতে ওই ডাকে বিপ্লব-হ্রেষা!
বন্ধু গো, সখা, আজি এই নব জয়-যাত্রার আগে
দ্বেষ-পঙ্কিল হিয়া হতে তব শ্বেত পঙ্কজ মাগে
বন্ধু তোমার ; দাও দাদা দাও তব রূপ-মসি ছানি
অঞ্জলি ভরি শুধু কুৎসিত কদর্যতার গ্লানি!
তোমার নীচতা, ভীরুতা তোমার, তোমার মনের কালি
উদ্গারো সখা বন্ধুর শিরে ; তব ব... | 2 | মানবতাবাদী |
511 | সুবহ্-উম্মেদ | কাজী নজরুল ইসলাম | সর্বনাশের পরে পৌষ মাস
এল কি আবার ইসলামের?
মন্বন্তর-অন্তে কে দিল
ধরণিরে ধন-ধান্য ঢের?
ভুখারির রোজা রমজান পরে
এল কি ঈদের নওরোজা?
এল কি আরব-আহবে আবার
মূর্ত মর্ত-মোর্তজা?
হিজরত করে হজরত কি রে
এল এ মেদিনী-মদিনা ফের?
নতুন করিয়া হিজরি গণনা
হবে কি আবার মুসলিমের?
* * *
বরদ-বিজয়ী বদরুদ্দোজা৪
ঘুচাল কি অমা রৌশনিতে?
সিজ... | 6 | স্বদেশমূলক |
2466 | আশিষ-গ্রহণ | রবীন্দ্রনাথ ঠাকুর | চলিয়াছি রণক্ষেত্রে সংগ্রামের পথে।
সংসারবিপ্লবধ্বনি আসে দূর হতে।
বিদায় নেবার আগে, পারি যতক্ষণ
পরিপূর্ণ করি লই মোর প্রাণমন
নিত্য-উচ্চারিত তব কলকণ্ঠস্বরে
উদার মঙ্গলমন্ত্রে—হৃদয়ের ‘পরে
লই তব শুভস্পর্শ, কল্যাণসঞ্চয়।
এই আশীর্বাদ করো, জয়পরাজয়
ধরি যেন নম্রচিত্তে করি শির নত
দেবতার আশীর্বাদী কুসুমের মতো।
বিশ্বস্ত স্নেহের মূর্তি ... | 3 | ভক্তিমূলক |
254 | কবি-রাণী | কাজী নজরুল ইসলাম | তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।।
আপন জেনে হাত বাড়ালো-
আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায়-বেলার সন্ধ্যা-তারা
পুবের অরুণ রবি,-
তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি?
আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাঁশি,
আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি।
আ... | 0 | প্রেমমূলক |
3337 | সন্দেহের কারণ | রবীন্দ্রনাথ ঠাকুর | কত বড়ো আমি, কহে নকল হীরাটি।—
তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3376 | সুখেতে আসক্তি যার | রবীন্দ্রনাথ ঠাকুর | সুখেতে আসক্তি যার
আনন্দ তাহারে করে ঘৃণা।
কঠিন বীর্যের তারে
বাঁধা আছে সম্ভোগের বীণা৷ (স্ফুলিঙ্গ) | 7 | নীতিমূলক |
4892 | জলের সামনে | সুনীল গঙ্গোপাধ্যায় | ব্রিজের অনেক নিচে জল, আজ সেইখানে ঝুঁকেছে মানুষ
কখনো মানুষ হয়ে উঠি আমি,
কখনো মানুষ নই,
তবুও সন্ধ্যায়
ব্রিজের খিলান ধরে ঝুঁকে থেকে মনে হয় অবিকল মানুষেরই মতো
মানুষের জল দেখা, জলের মানুষ দেখা
পরস্পর মুখ;
মানুষ দেখেছে জল বহুদিন মানুষ দেখেছে অশ্রজল
মানুষ দেখেছে মুখ অশ্রুভেজা ব্রিজের অনেক নিচে
হিম কালো জলে
কালো জল বহু উর্ধ্ব... | 1 | চিন্তামূলক |
382 | বকরীদ | কাজী নজরুল ইসলাম | ‘শহিদান’দের ঈদ এল বকরীদ!
অন্তরে চির-নওজোয়ান যে তারই তরে এই ঈদ।
আল্লার রাহে দিতে পারে যারা আপনারে কোরবান,
নির্লোভ নিরহংকার যারা, যাহারা নিরভিমান,
দানব-দৈত্যে কতল করিতে আসে তলোয়ার লয়ে,
ফিরদৌস হতে এসেছে যাহারা ধরায় মানুষ হয়ে,
অসুন্দর ও অত্যাচারীরে বিনাশ করিতে যারা
জন্ম লয়েছে চিরনির্ভীক যৌবন-মাতোয়ারা, –
তাহাদেরই শুধু আছে অ... | 2 | মানবতাবাদী |
2443 | আমি বেসেছিলেম ভালো | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি বেসেছিলেম ভালো
সকল দেহে মনে
এই ধরণীর ছায়া আলো
আমার এ জীবনে।
সেই যে আমার ভালোবাসা
লয়ে আকুল অকূল আশা
ছড়িয়ে দিল আপন ভাষা
আকাশনীলিমাতে।
রইল গভীর সুখে দুখে,
রইল সে-যে কুঁড়ির বুকে
ফুল-ফোটানোর মুখে মুখে
ফাগুনচৈত্ররাতে।
রইল তারি রাখি বাঁধা
ভাবী কালের হাতে। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
125 | জেলগেটে দেখা | আল মাহমুদ | সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়লো ঘরের মধ্যে
আজ তুমি আসবে ।
সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে । যদিও উত্তরের বাতাস
হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে , তবু আমিঠান্ডা পানিতে
হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম,
আজ তুমি আসবে । সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগ্রেটে
আগুন ধরিয়ে দিল । বলল , বারান্দায় হেটেঁ ভুক বা... | 2 | মানবতাবাদী |
2927 | পক্ষীমানব | রবীন্দ্রনাথ ঠাকুর | যন্ত্রদানব, মানবে করিলে পাখি।
স্থল জল যত তার পদানত
আকাশ আছিল বাকি।
বিধাতার দান পাখিদের ডানাদুটি।
রঙের রেখায় চিত্রলেখায়
আনন্দ উঠে ফুটি;
তারা যে রঙিন পান্থ মেঘের সাথি।
নীল গগনের মহাপবনের
যেন তারা একজাতি।
তাহাদের লীলা বায়ুর ছন্দে বাঁধা;
তাহাদের প্রাণ, তাহাদের গান
আকাশের সুরে সাধা;
তাই প্রতিদিন ধরণীর বনে বনে
আলোক জাগিলে... | 3 | ভক্তিমূলক |
1398 | উলঙ্গ রাজা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ!
কারও মনে সংস্কার, কারও ভয়;
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
কেউ-বা পরান্নভোজী, কেউ
কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম , চোখে
পড়ছে না যদিও, তবু আছে,
অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।
... | 2 | মানবতাবাদী |
5159 | যুগল জীবনী | হেলাল হাফিজ | আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না।
বলে,–’কি নাগর
এতো সহজেই যদি চলে যাবে
তবে কেন ঘর বেঁধেছিলে উদ্ধাস্তু ঘর,
কেন করেছিলে চারু বেদনার এতো আয়োজন।
শৈশব কৈশোর থেকে যৌবনের কতো প্রয়োজন
উপেক্ষার ‘ডাস্টবিনে’ ফেলে
মনে আছে সে-ই কবে
চাদরের মতো করে নির্দ্বিধায় আমাকে জড়ালে,
আমি বাল্য-বিবাহিতা বালিকার মতো
অস্পষ্ট দু’চোখ তুলে নির্... | 1 | চিন্তামূলক |
2345 | অসম্ভব | রবীন্দ্রনাথ ঠাকুর | পূর্ণ হয়েছে বিচ্ছেদ , যবে ভাবিনু মনে ,
একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে ।
শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে ,
খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে ,
দূর হতে শুনি বারুণী নদীর তরল রব —
মন শুধু বলে , অসম্ভব এ অসম্ভব ।
এমনি রাত্রে কতবার , মোর বাহুতে মাথা ,
শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি-গাথা ।
রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ... | 0 | প্রেমমূলক |
3278 | রূপসী আমার, প্রেয়সী আমার | রবীন্দ্রনাথ ঠাকুর | রূপসী আমার, প্রেয়সী আমার
যাইবি কি তুই যাইবি কি তুই,
রূপসী আমার যাইবি কি তুই,
ভ্রমিবারে গিরি-কাননে?
পাদপের ছায়া মাথার ‘পরে,
পাখিরা গাইছে মধুর স্বরে
অথবা উড়িছে পাখা বিছায়ে
হরষে সে গিরি-কাননে!
রূপসী আমার প্রেয়সী আমার
যাইবি কি তুই যাইবি কি তুই,
রূপসী আমার, যাইবি কি তুই
ভ্রমিবারে গিরি-কাননে?
শিখর উঠেছে আকাশ-‘পরি,
ফেনময় স্রো... | 0 | প্রেমমূলক |
3394 | সোনায় রাঙায় মাখামাখি | রবীন্দ্রনাথ ঠাকুর | সোনায় রাঙায় মাখামাখি,
রঙের বাঁধন কে দেয় রাখি
পথিক রবির স্বপন ঘিরে।
পেরোয় যখন তিমিরনদী
তখন সে রঙ মিলায় যদি
প্রভাতে পায় আবার ফিরে।
অস্ত-উদয়-রথে রথে
যাওয়া-আসার পথে পথে
দেয় সে অাপন আলো ঢালি।
পায় সে ফিরে মেঘের কোণে,
পায় ফাগুনের পারুলবনে
প্রতিদানের রঙের ডালি। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
4744 | সিঁড়ি | সুকান্ত ভট্টাচার্য | আমরা সিঁড়ি,
তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;
তোমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন।তোমরাও তা জানো,
তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে
আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে
তোমাদের গর্বোদ্ধত... | 4 | রূপক |
4605 | করবী | সত্যেন্দ্রনাথ দত্ত | দূর হতে আমি গোলাপেরি মত ঠিক
তবু আমোদিত করিতে পারিনা দিক।।গোলাপেরি মত অতুলন মম হাসি
তুব হায় অলি ফিরে যায় কাছে আসি।।পথের প্রান্তে ফুটে আছি অহরহ
গোলাপের মত রচিতে পারি নে মোহ।।ভালোবাসা মোর রাখি নি কাটায় ঘিরে
সুলভ প্রেমের দুর্দশা তাই কিরে।।গোলাপের মত কন্টকী নই শুধু
তাই কি এ বুকে জমে না গোলাপী মধু।। | 5 | প্রকৃতিমূলক |
2869 | ধ্রুবসত্য | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু
আমি শুধু আছি আর কিছু নাই কভু।
পলক পড়িল দেখি আড়ালে আমার
তুমি আছ হে অনাদি আদি অন্ধকার! (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
435 | মিলন-গান | কাজী নজরুল ইসলাম | [গান]
ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান।
(সেদিন)দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান॥
(তোরা)স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান।
(তাই) কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান॥
(যত) মাদি তোরা বাঁদি-বাচ্চা দাস-মহলের খাস গোলাম।
(হায়) মাকে খুঁজিস? চাকরানি সে, জেলখানাতে ভানছে ধান॥
(মা’র) বন্ধ ঘরে... | 6 | স্বদেশমূলক |
5164 | লাবণ্যের লতা | হেলাল হাফিজ | দুরভিসন্ধির খেলা শেষ হয়ে কোনোদিন
দিন যদি আসে,
এই দেশে ভালোবেসে বলবে মানুষ,
অনন্বিত অসন্তোষ অজারকতার কালে এসে
লাবন্যের লকলকে লতা এক খুব কায়ক্লেশে
একদিন তুলেছিলো বিনয়াবনত মাথা
এতোটুকু ছিলো না দীনতা।
অকুলীন এই দিন শেষ হয়ে কোনোদিন
দিন যদি আসে,
শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জল মানুষ এদেশে
বলবে সূর্যের দিকে ছিলো সেই লতাটির... | 2 | মানবতাবাদী |
2572 | কলঙ্কব্যবসায়ী | রবীন্দ্রনাথ ঠাকুর | ধুলা, করো কলঙ্কিত সবার শুভ্রতা
সেটা কি তোমারি নয় কলঙ্কর কথা? (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2898 | নামটা যেদিন ঘুচাবে, নাথ | রবীন্দ্রনাথ ঠাকুর | নামটা যেদিন ঘুচাবে, নাথ,
বাঁচব সেদিন মুক্ত হয়ে-
আপনগড়া স্বপন হতে
তোমার মধ্যে জনম লয়ে।
ঢেকে তোমার হাতের লেখা
কাটি নিজের নামের রেখা,
কতদিন আর কাটবে জীবন
এমন ভীষণ আপদ বয়ে। সবার সজ্জা হরণ করে
আপনাকে সে সাজাতে চায়।
সকল সুরকে ছাপিয়ে দিয়ে
আপনাকে সে বাজাতে চায়।
আমার এ নাম যাক না চুকে,
তোমারি নাম নেব মুখে,
সবার সঙ্গে মিলব সেদি... | 3 | ভক্তিমূলক |
3560 | আছে আদি মক্কা এই মানব দেহে | লালন শাহ | আছে আদি মক্কা এই মানব দেহে
দেখ না রে মন চেয়ে।
দেশ-দেশান্তর দৌড়ে এবার
মরিস্ কেন হাঁপিয়ে।।
করে অতি আজব ভাক্কা
গঠেছে সাঁই মানুষ-মক্কা
কুদরতি নূর দিয়ে।
ও তার চার দ্বারে চার নূরের ইমাম
মধ্যে সাঁই বসিয়ে।।
মানুষ-মক্কা কুদরতি কাজ
উঠছে রে আজগুবি আওয়াজ
সাততলা ভেদিয়ে।
আছে সিংহ-দরজায় দ্বারী একজন
নিদ্রাত্যাগী হয়ে।।
দশ-দুয... | 2 | মানবতাবাদী |
5133 | তীর্থ | হেলাল হাফিজ | কেন নাড়া দিলে?
নাড়ালেই নড়ে না অনেক কিছু
তবু কেন এমন নাড়ালে?
পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার
তাকে কেন একমাস শ্রাবণ দেখালে!
এক ওভাবে নাড়ালে?
যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরে
কেন তাকে সেটুকু নাড়ালে?
ভয় দেখালেই ভয় পায় না অনেকে,
তবু তাকে সে ভয় দেখালে?
যে মানুষ জীবনের সব ক’টি শোক-দ্বীপে গেছে,
সব কিছু হারিয়ে... | 0 | প্রেমমূলক |
467 | রুবাইয়াত-ই- হাফিজ- ৪ | কাজী নজরুল ইসলাম | চন্দ্র- সূর্য রাত্রি দিবা
বিচিত্র সে আবেগ ভরে
ওগো প্রিয়, দেখি- তোমার
ধূলির 'পরে প্রণাম করে!
হৃদয় আঁখির সাধ হতে মোর
করো না গো নিরাশ মোরে,
রইবে ন্দূরে- বসিয়ে আমায়,
প্রতীক্ষার ঐ অগ্নি পরে? | 3 | ভক্তিমূলক |
5061 | শেষ | স্মরণজিৎ চক্রবর্তী | বছর শেষের অ্যালবামে
চৈত্র এসে আজ থামেছোট্ট শহর, ঘুম-বাড়ি
বুকের তলায় রেলগাড়িঝড় না ওঠা এক বছর
তোমায় মনে নেই তো ওরএকলা দুপুর দোকলা ট্রাম
আমিও তো ঠিক তাই ছিলামতাই ছিলাম বাস স্টপেজ
বিষ মেশানো রোদের তেজ
এখন সাজায় চৈত্র সেলআটকে যাওয়া পাতালরেল…
বাদাম মুড়ির এক ঠোঙা…রাত্রি জুড়ে চাঁদ তোমায়
ঠুকরে মারে। শুধুই মার…তবুও তোমার... | 0 | প্রেমমূলক |
3708 | অলীক আশার বাণী | শামসুর রাহমান | অলীক আশার বাণী শোনাতে আসি নি। গেছি ভুলে
সেই মায়াবৃক্ষ, আশা যার নাম; টুপ টাপ ফল
পড়বে না, যত ইচ্ছে ঝাঁকি দাও। যা-কিছু সম্বল
জমেছিল পুরুষানুক্রমে গ্যাছে সবই, মর্মমূলে
দুর্মর কীটের বাসা; আত্মা বন্দী কুহকিনী-চুলে।
সঙ্গীরা খোঁয়াড়ে তৃপ্ত; ড্রাগ-অয়াডিক্টের আচরণ
কী ক’রে দখল করে সবাইকে? কোথায় শরণ
নেব আজ? থাকবো কি হরদম শূন্যতায় ঝ... | 1 | চিন্তামূলক |
703 | রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে | জয় গোস্বামী | রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে
তক্-খো, তক্-খো–তার ডাক
রেনু মা, সংকেতগাছ দূরে দাঁড়িয়েছে
জ্যোৎস্না লেগে পুড়ে গেছে কাক
আমি সে-গাছের ডালে, দড়ি ভেবে, সর্প ধরে উঠি
সর্প থেকে বিষ খসে যায়
রেণু মা, তোমার হাতে তালি বাজে–রাতের আকাশে
ডানা মেলে জ্যোতির্ময় তক্ষক পালায় | 4 | রূপক |
4330 | বেলাশেষে কখনও হয় কি সাধ | শামসুর রাহমান | আমি কি এভাবে বারবার
নিজের সঙ্গেই অভিনয় করে যাব?
এই যে এখন কালো পাখিটা আমার
মাথার ওপর দিয়ে উড়ে গেল, ওর
উড়াল আমার সর্বনাশ ডেকে আনবে কি আজ?দেখছি আমার হাত কেমন অসাড় হয়ে যাচ্ছে,
খাতার পাতায় লেখা নয়া শব্দগুলো
কোন্ দুঃস্বপ্নের স্পর্শে কুষ্ঠরোগীর ক্ষতের মতো
হয়ে গেল? উড়ন্ত পাখির
চাঞ্চল্য কোথায় থেমে গেল?তাহ’লে আমি কি ক্রমান্বয়ে... | 1 | চিন্তামূলক |
4822 | সাহস | সুকুমার রায় | পুলিশ দেখে ডরাইনে আর, পালাইনে আর ভয়ে,
আরশুলা কি ফড়িং এলে থাকতে পারি সয়ে।
আধাঁর ঘরে ঢুকতে পারি এই সাহসের গুণে,
আর করে না বুক দুর্ দুর্ জুজুর নামটি শুনে।
রাত্তিরেতে একলা শুয়ে তাও ত থাকি কত,
মেঘ ডাকলে চেঁচাইনেকো আহাম্মুকের মত।
মামার বাড়ির কুকুর দুটোর বাঘের মত চোখ,
তাদের আমি খাবার খাওয়াই এমনি আমার রোখ্!
এম্নি আরো না... | 8 | হাস্যরসাত্মক |
5115 | অশ্লীল সভ্যতা | হেলাল হাফিজ | নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না ! | 4 | রূপক |
5131 | ঘরোয়া রাজনীতি | হেলাল হাফিজ | ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথোপকথন।
আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো,
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি
লাল শাড়িটা তোমার পড়ে এসো।
১৬.২.৮৪ | 0 | প্রেমমূলক |
3260 | রাজপুতানা | রবীন্দ্রনাথ ঠাকুর | এই ছবি রাজপুতানার;
এ দেখি মৃত্যুর পৃষ্ঠে বেঁচে থাকিবার
দুর্বিষহ বোঝা।
হতবুদ্ধি অতীতের এই যেন খোঁজা
পথভ্রষ্ট বর্তমানে অর্থ আপনার,
শূন্যেতে হারানো অধিকার।
ঐ তার গিরিদুর্গে অবরুদ্ধ নিরর্থ ভ্রূকুটি
ঐ তার জয়স্তম্ভ তোলে ক্রুদ্ধ মুঠি
বিরুদ্ধ ভাগ্যের পানে।
মৃত্যুতে করেছে গ্রাস তবুও যে মরিতে না জানে,
ভোগ করে অসম্মান অকালের হাত... | 2 | মানবতাবাদী |
2843 | দুই পারে দুই কূলের আকুল প্রাণ | রবীন্দ্রনাথ ঠাকুর | দুই পারে দুই কূলের আকুল প্রাণ,
মাঝে সমুদ্র অতল বেদনাগান। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
625 | গাছের জন্মান্ধ | জয় গোস্বামী | গাছের জন্মান্ধ।
দীপ, জন্ম থেকে গাছ।
দীপজন্মে যাই আমি--চোখ বাঁধা--
মাথায় শিখার তীব্র নাচ। | 4 | রূপক |
4166 | দুলবে তারার মালা, হবে জয়ধ্বনি | শামসুর রাহমান | বাগানের ফুলগুলো ছিঁড়তে ছিঁড়তে জাঁহাবাজ
পশুপ্রায় লোকগুলো ডানে বামে নিষ্ঠুর বুলেট
ছুড়তে ছুড়তে ত্রাস সৃষ্টি শুধু-যেন ওরা
কর্কশ বুটের নিচে পিষে
নিরীহ বাঙালিদের মুছে
ফেলার প্রতিজ্ঞা নিয়ে যেন ফুঁসছে চৌদিকে শুধু।শহরে ও গ্রামে অস্ত্রধারী জল্লাদেরা
নিরস্ত্র বাঙালি নিধনের
ব্রত নিয়ে পাগলা কুকুর হয়ে রাজপথে আর
অলিতে গলিতে হানা দেয়।... | 6 | স্বদেশমূলক |
3825 | উৎসব | শামসুর রাহমান | আজ উৎসবের দিন; চতুর্দিক খুব ঝলমলে
পোশাকে সেজেছে যেন। মিহি বৃষ্টি, দূর আকাশের
ঘন আবলুসী মেঘ আনন্দ-চঞ্চল মানুষের
মুখ ম্লান করে দিতে ব্যর্থ হলো। কোন্ যাদুবলে
এ শহর গলায় আলোর নেকলেস নিয়ে জ্বলে
এমন আন্ধারে? শুধু আমি এ আনন্দ বাসরের
ছটা থেকে বঞ্চিত, ফলত আজ নিজের ঘরের
কোণে একা মগ্ন ধ্যানে; অন্যেরা মেতেছে কোলাহলে।উৎসবের ঝর্নাধ... | 1 | চিন্তামূলক |
4741 | শত্রু এক | সুকান্ত ভট্টাচার্য | এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরন্ন জীবন-
মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণ
রক্তের আল্পনা আঁকে, কানে বাজে আর্তনাদ সুর;
তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত মজুর
আমার সম্মুখে আজ এক শত্রুঃ এক লাল পথ,
শত্রুর আঘাত আর বুভুক্ষায় উদ্দীপ্ত শপথ।
কঠিন প্রতিজ্ঞা-স্তব্ধ আমাদের দৃপ্ত কারখানায়,
প্রত্যেক নির্বাক যন্ত্র প্রতিরোধ সংক... | 6 | স্বদেশমূলক |
4666 | চিরদিনের | সুকান্ত ভট্টাচার্য | এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে
এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা,
সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে
পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা।
জোড়া দীঘি, তার পাড়েতে তালের সারি
দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া,
পচা জল আর মশায় অহংকারী
নীরব এখানে অমর কিষাণপাড়া।
এ গ্রামের পাশে মজা নদী বারো মাস
বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে,
গোয়ালে পাঠা... | 2 | মানবতাবাদী |
2722 | জান তুমি রাত্তিরে | রবীন্দ্রনাথ ঠাকুর | জান তুমি, রাত্তিরে
নাই মোর সাথি আর–
ছোটোবউ, জেগে থেকো,
হাতে রেখো হাতিয়ার।
যদি করে ডাকাতি,
পারিনে যে তাকাতেই,
আছে এক ভাঙা বেত
আছে ছেঁড়া ছাতি আর।
ভাঙতে চায় না ঘুম,
তা না হলে দুমাদুম্
লাগাতেম কিল ঘুষি
চালাতেম লাথি আর। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
5021 | পাগলা, ফাঁদে পা | সুব্রত পাল | পাগলা, সমুদ্দুর ! ভাসবি যদি চল্ –
মেঘ ভাবলে মেঘ। জল ভাবলে জল।জ্বলতে এত সুখ চোখ জ্বলছে আজ –
রূপ ভাবলে রূপ। সাজ ভাবলে সাজ।পাগলা, খালি গায় আছড়ে পড়ে চাঁদ –
যোগ ভাবলে যোগ। বাদ ভাবলে বাদ।খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক –
চুপ ভাবলে চুপ। বক্ ভাবলে বক্।পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্ –
গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।সকালে... | 0 | প্রেমমূলক |
512 | সুর-কুমার | কাজী নজরুল ইসলাম | বন্ধু, তোমায় স্বপ্ন-মাঝে ডাক দিল কি বন্দিনী
সপ্ত সাগর তেরো নদীর পার হতে সুর-নন্দিনী!বীণ-বাদিনী বাজায় হঠাৎ যাত্রা-পথের দুন্দুভি,
অরুণ আঁখি কইল সাকি, ‘আজকে শরাব মুলতুবি!’সাগর তোমায় শঙ্খ বাজায়, হাতছানি দেয় সিন্ধু-পার,
গানের ভেলায় চললে ভেসে রূপকথারই রাজকুমার!গানের ভেলায় চললে ভেসে রূপকথারই রাজকুমার!
লয়ে সুরের সোনার কাঠি দিগ... | 2 | মানবতাবাদী |
4648 | এই নবান্নে | সুকান্ত ভট্টাচার্য | এই হেমন্তে কাটা হবে ধান,
আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান-
পৌষপার্বণে প্রাণ-কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান।
তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়ঃ
হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়;
গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন,
পথে-প্রান্তরে খামারে মরেছে যত পরিজন;
নিজের হাতের জমি ধান-বোনা,
বৃথাই ধুলোতে ছড়িয়েছ... | 2 | মানবতাবাদী |
4448 | লোকগুলোর কী হয়েছে | শামসুর রাহমান | লোকগুলোর কী হয়েছে বলোতো
মুখে কুচকুচে অথবা ধবধবে দাড়ি দেখলেই
অথর্ব মোল্লা ঠাউরে নেয় আর
উশকো খুশকো চুল ময়লা ট্রাউজার
হলুদ উদাসীনতা-ছাওয়া
চোখ দেখলেই ছন্নছাড়া পদ্যলিখিয়েকী যে বোঝাতে চায় এই নিদ্রাচারীরা
ওরা নিজেরাই তার মর্মেদ্ধার
করতে পারবে কি না তা’ নিয়ে
বিস্তর জল্পনা কল্পনা করা যেতে পারে
ঘুমের জঠরে ক্ষণিক বসবাসকালীন সময়ে ... | 2 | মানবতাবাদী |
4528 | সেই হাত | শামসুর রাহমান | যে-হাত যুগল স্তনে খোঁজে চাঁদ-শাদা
স্বপ্নের মদির পথ, খোঁজে ক্ষেত্র প্রীতি কর্ষণের,-
ভাবতে অবাক লাগে, সেই একই হাত
সহজেই কাগযে নির্দেশ লেখে বোমা বর্ষণের! (বিধ্বস্ত নিলীমা কাব্যগ্রন্থ) | 2 | মানবতাবাদী |
2540 | ঐশ্বর্য | রবীন্দ্রনাথ ঠাকুর | ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মান্ডের মাঝে
সরল মাহাত্ম্য লয়ে সহজে বিরাজে।
পূরবের নবসূর্য, নিশীথের শশী,
তৃণটি তাদেরি সাথে একাসনে বসি।
আমার এ গান এও জগতের গানে
মিশে যায় নিখিলের মর্মমাঝখানে;
শ্রাবণের ধারাপাত, বনের মর্মর
সকলের মাঝে তার আপনার ঘর।
কিন্তু, হে বিলাসী, তব ঐশ্বর্যের ভার
ক্ষুদ্র রুদ্ধদ্বারে শুধু একাকী তোমার।
নাহি পড়ে সূর... | 1 | চিন্তামূলক |
4806 | বন্দনা | সুকুমার রায় | নমি সত্য সনাতন নিত্য ধনে,
নমি ভক্তিভরে নমি কায়েমনে।
নমি বিশ্বচরাচর লোকপতে
নমি সর্বজনাশ্রয় সর্বগতে।
নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে,
নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে।
তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে
মহাশুন্যতলে তব নাম রটে।
কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরে
কত স্তব্ধ হিমাচল ধ্যান করে।
কত সৌরভ সঞ্চিত পুষ্পদলে
কত সূর্য বিলুন্ঠিত পাদতলে।
কত বন্দনঝঙ... | 3 | ভক্তিমূলক |
2781 | তুমি বাঁধছ নূতন বাসা | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি বাঁধছ নূতন বাসা,
আমার ভাঙছে ভিত।
তুমি খুঁজছ লড়াই, আমার
মিটেছে হার-জিত।
তুমি বাঁধছ সেতারে তার,
থামছি সমে এসে।
চক্ররেখা পূর্ণ হল
আরম্ভে আর শেষে। (স্ফুলিঙ্গ) | 3 | ভক্তিমূলক |
3139 | ভবিষ্যতের রঙ্গভূমি | রবীন্দ্রনাথ ঠাকুর | সম্মুখে রয়েছে পড়ি যুগ - যুগান্তর ।
অসীম নীলিমে লুটে ধরণী ধাইবে ছুটে ,
প্রতিদিন আসিবে , যাইবে রবিকর ।
প্রতিদিন প্রভাতে জাগিবে নরনারী ,
প্রতিসন্ধ্যা শ্রান্তদেহে ফিরিয়া আসিবে গেহে ,
প্রতিরাত্রে তারকা ফুটিবে সারি সারি ।
কত আনন্দের ছবি , কত সুখ আশা
আসিবে যাইবে হায় , সুখ - স্বপনের ... | 1 | চিন্তামূলক |
1136 | নিশ্চুপ | টুটুল দাস | হঠাৎ করে বৃষ্টি নামে
অফিস ফেরৎ গলি
চুপিচুপি ভিজলো সাথে
স্মৃতির শহরতলি।রোদ ডুকেছে ড্রয়িংরুমে
স্মৃতির তখন মনখারাপ
রোদের সাথে ঘুরতে গিয়ে
মেঘের সাথে প্রথামালাপ।নাম জানি না মেঘের
ভাব বাচ্যে ডাকি
বুকের ভিতর মেঘ গলিয়ে
সমুদ্র নিয়ে থাকি।সমুদ্র থাকে পড়ার ঘরে
উথাল-পাথাল ঢেউ
কবিতা ওড়ে বালিশ ওড়ে
জ্যোৎস্নায় ভিজে কেউ।জ্যোৎস্না হঠাৎ ব... | 0 | প্রেমমূলক |
411 | বেদনা-মণি | কাজী নজরুল ইসলাম | একটি শুধু বেদনা মানিক আমার মনের মণিকোঠায়
সেই তো আমার বিজন ঘরে দুঃখ রাতের আঁধার টুটায়। সেই মানিকের রক্ত-আলো
ভুলাল মোর মন ভুলাল গো।
সেই মানিকের করুণ কিরণ আমার বুকে মুখে লুটায়।
আজ রিক্ত আমি কান্না হাসির দাবি দাওয়ার বাঁধন ছিঁড়ে
ওই বেদনা-মণির শিখার মায়াই রইল একা জীবন ঘিরে।
এ কালফণী অনেক খুঁজি
পেয়েছে ওই একটি পু... | 0 | প্রেমমূলক |
1908 | আমি কি বলতে পেরেছিলাম | মহাদেব সাহা | আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের
একটি ছবি টাঙানো আছে
কোন তেলরঙ কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়
এই সাধারণ ছবিখানা ১৭ মার্চ- এ বছর শেখ মুজিবের
জন্ম দিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিলো
কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল ব্যপে
একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময়
প্রস্ফুটিত হয়ে উঠবে রাত্রিবেলা
আমি তখন ট... | 3 | ভক্তিমূলক |
3140 | ভাগ্যরাজ্য | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার এ ভাগ্যরাজ্যে পুরানো কালের যে প্রদেশ,
আয়ুহারাদের ভগ্নশেষ
সেথা পড়ে আছে
পূর্বদিগন্তের কাছে।
নিঃশেষ করেছে মূল্য সংসারের হাটে,
অনাবশ্যকের ভাঙা ঘাটে
জীর্ণ দিন কাটাইছে তারা
অর্থহারা।
ভগ্ন গৃহে লগ্ন ঐ অর্ধেক প্রাচীর;
আশাহীন পূর্ব আসক্তির
কাঙাল শিকড়জাল
বৃথা আঁকড়িয়া ধরে প্রাণপণে বর্তমান কাল।
আকাশে তাকায় শিলালেখ,
তাহা... | 1 | চিন্তামূলক |
2423 | আমার চিত্ত তোমায় নিত্য হবে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার চিত্ত তোমায় নিত্য হবে
সত্য হবে–
ওগো সত্য,আমার এমন সুদিন
ঘটবে কবে।
সত্য সত্য সত্য জপি,
সকল বুদ্ধি সত্যে সঁপি,
সীমার বাঁধন পেরিয়ে যাব
নিখিল ভবে,
সত্য, তোমার পূর্ণ প্রকাশ
দেখব কবে।তোমায় দূরে সরিয়ে, মরি
আপন অসত্যে।
কী যে কাণ্ড করি গো সেই
ভূতের রাজত্বে।
আমার আমি ধুয়ে মুছে
তোমার মধ্যে যাবে ঘুচে,
সত্য, তোমায় সত্য হব
বাঁচ... | 3 | ভক্তিমূলক |
2210 | ছড়া - ১ | মোহাম্মদ রফিকউজ্জামান | চাঁদ ওঠেনি ফুল ফোটেনি, কদমতলা ফাঁকা
চাঁদ ওঠাতে ফুল ফোটাতে দিসনি কেন টাকা ?ফুটতে কদম টাকা লাগে
টাকার বৃষ্টি ঝরা আগে
মাগনা হাতে কদম তলায় হয় না ঝাকা-নাকা ।রাখিস টাকা নাম-বেনামে যতোই জগত জুড়ে
ঘোড়া হাতি নাচ নাচাবে লাথি এবং শুঁড়ে ।লুটবি শুধুই মেরে কেটে
নিজের স্বার্থে নিবি বেঁটে?
একই দিকে সকল সময় ঘুরবে না তো চাকা । | 2 | মানবতাবাদী |
4209 | নিয়ত স্পন্দিত | শামসুর রাহমান | আমাকে টপ্কে তুমি যাও হে কোথায়? খাও টক
কুল ভর সন্ধ্যেবেলা। বই মেলায় যাবে বুঝি আজ
বাসন্তী রঙের শাড়ি প’রে? চায়ের দোকানে ব’সে
গল্মগুজবের স্রোতে ভেসে-যাওয়া, ফুচ্কা খাওয়া,
কখনও একটি দু’টি বই কেনা ফিরতি পথে, তুমি
জানবে না একজন কবি তোমাকে না দেখে দুঃখে
একা ঘরে কাটায় সময় বোদলেয়ারের সঙ্গে,
কখনও বা উদাস তাকিয়ে থাকে নক্ষত্রের দি... | 0 | প্রেমমূলক |
2227 | প্রতিকৃতিতে ভয় | মোহাম্মদ রফিকউজ্জামান | ভীষণ রেগে অনেকগুলো পাথর ছোড়ে কথার
অবাক লাগে এখনো কেউ রাগতে পারে দেখে
থুথুর চেয়ে পাথর ভালো - ছোড়ার স্বাধীনতার
প্রয়োগ গুনে প্রতিরোধের পাহাড় গড়ে রেখে
দাঁড়ায় একা বুক চিতিয়ে ক্রান্তি খোঁজা মোড়েলোকটাকে তো চেনাই লাগে - দেখেছিলাম কোথায়
চতুর্দিকে পতনবাহী বাতাস শুধু ওড়ে-
বহু যুগের অন্ধ চোখে দৃষ্টি খোঁজা প্রথায়
ঘৃণার চেয়ে ক্রোধের... | 1 | চিন্তামূলক |
4983 | সে কোথায় যাবে | সুনীল গঙ্গোপাধ্যায় | পৌষের পূর্ণিমা রাত ডেকে বললো, যা-
সে কোথায় যাবে?
নিঝুম মাঠের মধ্যে সে এখন রাজা
একা-একা দুন্দুভি বাজাবে?
ছিল বটে রৌদ্রালোকে তারও রাজ্যপাট
সোনালি কৈশোরে
আজ উল্লুকের পাল হয়েছে স্বরাট
চৌরাস্তার মোড়ে
দাঁতে দাঁত ঘষাঘষি, চোখের টঙ্কার
এরকম ভাষা
সে শেখেনি, তাই এই রূপকথায় তার
জন্ম কীর্তিনাশা!
গায়ে সে মেখেছে ধুলো, গূঢ় ছদ্মবেশে
... | 1 | চিন্তামূলক |
401 | বিদায়-মাভৈঃ | কাজী নজরুল ইসলাম | বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়,
বিশ্বাসী! বলো আসবে আবার প্রভাত-রবির জয়!
খণ্ড করে দেখছে যারা অসীম জীবনটাই,
দুঃখ তারাই করুক বসে, দুঃখ মোদের নাই।
আমরা জানি, অস্ত-খেয়ায় আসছে রে উদয়।
বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়।হারাই-হারাই ভয় করেই না হারিয়ে দিলি সব!
মরার দলই আগলে মড়া করছে কলরব।
ঘরবাড়িটাই সত্য শুধু নয় কিছুতেই নয়।
বি... | 2 | মানবতাবাদী |
2403 | আবার এরা ঘিরেছে মোর মন | রবীন্দ্রনাথ ঠাকুর | আবার এরা ঘিরেছে মোর মন।
আবার চোখে নামে যে আবরণ।
আবার এ যে নানা কথাই জমে,
চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,
আবার এ যে হারাই শ্রীচরণ।তব নীরব বাণী হৃদয়তলে
ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো,
আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-‘পরে রাখো
আলোকে-ভরা উদার ত্রিভুবন।১৬ ভাদ্র, ১৩১৬
(গীতা... | 3 | ভক্তিমূলক |
3485 | এক গ্লাস অন্ধকার হাতে | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ।
মৌসুমী পাখির ঝাঁক পালকের অন্তরালে
তুষারের গহন সৌরভ ব’য়ে আর আনে না এখন।
দৃশ্যমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ব কাল,
পূর্ণিমার চাঁদ থেকে ঝ’রে পড়ে সোনালী অসুখ।
ডাক শুনে পে... | 1 | চিন্তামূলক |
505 | সাহেব ও মোসাহেব | কাজী নজরুল ইসলাম | সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!”
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?”সাহেব কহেন, “কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!”
মোসাহেব বলে, “হুজুরের কথা শুনেই বুঝেছি,
বাহাহা বাহাহা বাহাহা!”সাহেব কহেন, “কথাটা কি জান? সেদিন -”
মোসাহেব বলে, “জানি না আবার?
ঐ যে, কি বলে, যেদিন -”সাহেব কহেন, “সেদিন বিকেলে
বৃষ্টিটা ছি... | 8 | হাস্যরসাত্মক |
2047 | বদলবাড়ি চেনা যায় না | মহাদেব সাহা | তোমার কালো চোখের মতো
পাল্টে গেছে বসতবাড়ি
উদোম চড়া, গাছগাছালি বট-বিরিক্ষ
ওলটপালট সারা বাড়ি একলা এখন,
বাড়ির মধ্যে কালো গাড়ি, এলোমেলো
ভাঙা চাঁদ ও শূলন্য তাঁবু,
শূনো বাড়ির চিহ্ন, চিহ্ন।
তোমার কালো চোখের মতো পাল্টে গেছে শহরতলী
শহরবাড়ি চেনা যায় না, চেনা যায় না
দেয়ালগুলি বদলে গেছে মাটির নিচে
লাল কবরে
শহরতলীর মধ্যে মিশাল এবড়োখ... | 2 | মানবতাবাদী |
2679 | চালক | রবীন্দ্রনাথ ঠাকুর | অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে
অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?
সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি
সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3283 | লাজময়ী | রবীন্দ্রনাথ ঠাকুর | কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
তবু হরষের হাসি ফুটে ফুটে, ফুটে না।
কখন বা মৃদু হেসে আদর করিতে এসে
সহসা সরমে বাধে, মন উঠে উঠে না।
অভিমানে যাই দূরে, কথা তার নাহি ফুরে,
চরণ বারণ-তরে উঠে উঠে, উঠে না।
কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি
চেয়ে থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।
যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি
চাহি দেখে, দেখি ... | 0 | প্রেমমূলক |
1696 | প্রতিদ্বন্দ্বী! এসো যুদ্ধ হবে | পূর্ণেন্দু পত্রী | ডালিম ফুলের লাল জার্সি পেয়ে গেছি
প্রতিদ্বন্দ্বী! এসো যুদ্ধ হবে।
অনন্ত হালদার এসে বলে গেল তুমি নাকি এক তরফা আশী বছরের
ইজারা নিয়েছেঅ এই পৃথিবীর সব হাততালি।
ধনুস্টঙ্কারের মতো তুমি নাকি বেঁকে গেছ মালা পেয়ে, মালা পেয়ে পেয়ে?
অথচ জানো কাল তোমার ছায়াকে কারা পুড়িয়েছে তংসাবতী খালে।
আগামী বৈশাখে
সাত লক্ষ গোলাপের জনসভা ডেকেছে আমা... | 4 | রূপক |
1250 | অচেনা পথ | দেওয়ান মমিনুল মউজদীন | নিশাপুর কত দূর
সেখানে কি হেঁটে যেতে হয় ?
নাকি ট্রেনে ?
লঞ্চে ? বাসে ?
আমার কিছুই নেই, আমি
কী করে সেখানে যাবো !
বসন্ত বাতাস যদি নিয়ে যায়
যাবো
শ্রাবণের উতলা নদীও যদি নেয়
যাবো
আশ্বিনের কিশোর মেঘেরা যদি নেয়
যাবো
তুমি যদি হাত ধরে নিয়ে যাও
যাবো ।
নিশাপুর কত দূর
সেখানে কী করে যেতে হয়
আমি তা জানিনা । | 1 | চিন্তামূলক |
4032 | গেরোবাজ পায়রার মতো | শামসুর রাহমান | বাসী বিছনায় আরো কিছুক্ষণ জাগরণে
কাটিয়ে সফেদ-কালো স্বপ্নগাঁথা মনে, বাথরুমে
দু’দিনের দাড়ি
কামিয়ে, বেসিনে মুখ ধুয়ে
ভোরবেলা আটটা বত্রিশে
(পুরনো টাইমপিস সাক্ষী) না-লেখা অস্পষ্ট গুঞ্জরণ
নিয়ে যাই খাবার টেবিলে,
টোস্ট, ডিম, মধু জিভে
ছড়ায় নিবিড় স্বাদ। প্লেট, কাপ এবং চামচ বেজে ওঠে
ঐকতানে, হঠাৎ তোমার
হাসির প্রপাত ছোঁয় আমাকে, অথচ
ত... | 2 | মানবতাবাদী |
27 | পিঁপড়ে | অমিয় চক্রবর্তী | আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক
কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা —
স্তব্ ধ শুধু চলায় কথা বলা —
আলোয় গন্ধে ছুঁয়ে তার ঐ ভুবন ভ’রে রাখুক,
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ধুলোর রেণু মাখুক ||
ভয় করে তাই আজ সরিয়ে দিতে
কাউকে, ওকে চাইনে দুঃখ দিতে |
কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু,
গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নি... | 1 | চিন্তামূলক |
2349 | অস্তসখী | রবীন্দ্রনাথ ঠাকুর | রজনী একাদশী
পোহায় ধীরে ধীরে,
রঙিন মেঘমালা
উষারে বাঁধে ঘিরে।
আকাশে ক্ষীণ শশী
আড়ালে যেতে চায়,
দাঁড়ায়ে মাঝখানে
কিনারা নাহি পায়।
এ-হেন কালে যেন
মায়ের পানে মেয়ে
রয়েছে শুকতারা
চাঁদের মুখে চেয়ে।
কে তুমি মরি মরি
একটুখানি প্রাণ।
এনেছ কী না জানি
করিতে ওরে দান।
মহিমা যত ছিল
উদয়-বেলাকার
যতেক সুখসাথি
এখনি যাবে যার,
পুরানো সব গেল—
... | 5 | প্রকৃতিমূলক |
3967 | কে যেন তরঙ্গ তুলে কুয়াশায় | শামসুর রাহমান | এখন আমার যে বয়স সে বয়সে পৌষ, মাঘে
শীতের সুতীক্ষ দাঁত সহজেই ভেদ করে মাংসের দেয়াল
আর কেঁপে ওঠে খুব সত্তার চৌকাঠ। অন্ধকার
ঘরে একা বসে ভাবি, কী উদ্দাম ছিল
একদা আমার যৌবনের ফাল্গুনের পুষ্পময়
দিনগুলি, বৈশাখী ঝড়ের মতো আবেগের ঝাপ্টা
বয়ে শহরের অলিগলি চষে বেড়াবার দিনগুলি আর
কবিতায় মশগুল নিজের সঙ্গেই কথা-বলা রাতগুলি।সেকালের শীতের... | 5 | প্রকৃতিমূলক |
690 | ভূপৃষ্ঠের ধাতব মলাটে | জয় গোস্বামী | ভূপৃষ্ঠের ধাতব মলাটে
দাঁড়িয়েছে ইস্পাতের ঘাস
রাত্রি ঢেকে শুয়েছে আকাশ
না-পড়া বিদ্যুৎশাস্ত্র হাতে
ক্রীতদাস চলে যায় কারাগার হারাতে হারাতে | 4 | রূপক |
3474 | বৃষ্টি সোনা তোকে | রুদ্র গোস্বামী | বৃষ্টি বৃষ্টি
জলে জলে জোনাকি
আমি সুখ যার মনে
তার নাম জানো কী ?মেঘ মেঘ চুল তার
অভ্রের গয়না
নদী পাতা জল চোখ
ফুলসাজ আয়না।বৃষ্টি বৃষ্টি
কঁচুপাতা কাঁচ নথ
মন ভার জানালায়
রাতদিন দিনরাত।ঘুম নেই ঘুম নেই
ছাপজল বালিশে
হাঁটুভাঙা নোনা ঝিল
দুচোখের নালিশে।বৃষ্টি বৃষ্টি
জলেদের চাঁদনি
দে সোনা এনে দে
মন সুখ রোশনি। | 0 | প্রেমমূলক |
1272 | বিবাগী পুরুষ | দেওয়ান মমিনুল মউজদীন | তোমার শিকড় আছে, আছে প্রিয় জোসনার বাঁধন
আমি তো বন্ধনহীন হয়তো-বা শিকড়বিহীন
আমার অস্তিত্ব জুড়ে শুন্যতার অসীম স্তব্ধতা
দূর অরন্যের দীর্ঘশ্বাস
আমি কাকে পরাব বন্ধন ?
শিকড়ের সন্ধানে যার কাটে দিন
কুড়িয়ে মাটির গন্ধ মেখে দেবো তার স্নিগ্ধ চুলে !
আমি তো সংসারছেঁড়া পথের মানুষ
জন্ম জন্ম কেটে গেল হাহাকার বুকে
যে আমাকে দিয়েছিল অন্ধক... | 0 | প্রেমমূলক |
3938 | কারো একলার নয় | শামসুর রাহমান | অকস্মাৎ লেখার টিবিল থেকে যদি
আমাকে উপড়ে নেয়, ঘর গেরস্থালি, প্রেমিকার একরাশ
চুলের সৌরভ, সন্তানের চুমো জনপথ, কবিসভা থেকে
ঝোড়ো হাওয়া এক ফুঁয়ে আমাকে উড়িয়ে নিয়ে যায়
পালকের মতো, হাতলে কি এ শহর হয়ে যাবে
ধনুকের প্রোজ্জ্বল টংকার?এ রকম কিছুই হবে না। যে মচ্ছব সালঙ্করা
গণিকার অঙ্গভঙ্গি, তাতে ভাটা
গড়বার লক্ষণ দুর্লক্ষ্য আপাতত। কত ন... | 4 | রূপক |
3664 | হাতেমতাই | শঙ্খ ঘোষ | হাতের কাছে ছিল হাতেমতাই
চূড়োয় বসিয়েছি তাকে
দুহাত জোড় করে বলেছি ‘প্রভু
দিয়েছি খত দেখো নাকে।
এবার যদি চাও গলাও দেব
দেখি না বরাতে যা থাকে -
আমার বাঁচামরা তোমারই হাতে
স্মরণে রেখো বান্দাকে!’
ডুমুরপাতা আজও কোমরে ঝোলে
লজ্জা বাকি আছে কিছু
এটাই লজ্জার। এখনও মজ্জার
ভিতরে এত আগুপিছু!
এবার সব খুলে চরণমূলে
ঝাঁপাব ডাঁই করা পাঁকে
এব... | 1 | চিন্তামূলক |
4438 | রূপান্তর | শামসুর রাহমান | চঞ্চলা নর্তকী নও, অথচ যখন হাঁটো কিংবা ছুটে যাও,
বর্ষার বৃষ্টির পরে রামধনু উঠলে আকাশে,
বারান্দায়, চলায় সহজে লাগে ছন্দের বিদ্যুৎ।
যখন আয়নার সামনে লিপস্টিক মাখো ঠোঁটে, হাই-হিল জুতো
পায়ে সিঁড়ি বেয়ে নামো, হাতে বই, বুকের উপর
কালো বেণী, চিবুকে ঘামের ফোঁটা, কী-যে ভালো লাগে।যখন বাগান যাও, ফুল তোলো, ঝকঝকে দাঁতে
হঠাৎ কামড়ে ধরো সব... | 1 | চিন্তামূলক |
2997 | প্রলাপ ৩ | রবীন্দ্রনাথ ঠাকুর | আয় লো প্রমদা! নিঠুর ললনে
বার বার বল্ কী আর বলি!
মরমের তলে লেগেছে আঘাত
হৃদয় পরাণ উঠেছে জ্বলি!
আর বলিব না এই শেষবার
এই শেষবার বলিয়া লই
মরমের তলে জ্বলেছে আগুন
হৃদয় ভাঙিয়া গিয়াছে সই!
পাষাণে গঠিত সুকুমার ফুল!
হুতাশনময়ী দামিনী বালা!
অবারিত করি মরমের তল
কহিব তোরে লো মরম জ্বালা!
কতবার তোরে কহেছি ললনে!
দেখায়েছি খুলে হৃ... | 0 | প্রেমমূলক |
532 | হিংসাতুর | কাজী নজরুল ইসলাম | হিংসাই শুধু দেখেছ এ চোখে? দেখ নাই আর কিছু?
সম্মুখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলে না পিছু!
সম্মুখ হতে আঘাত হানিয়া চলে গেল যে-পথিক
তার আঘাতেরই ব্যথা বুকে ধরে জাগ আজও অনিমিখ?
তুমি বুঝিলে না, হায়,
কত অভিমানে বুকের বন্ধু ব্যথা হেনে চলে যায়!আঘাত তাহার মনে আছে শুধু, মনে নাই অভিমান?
তোমারে চাহিয়া কত নিশি জাগি গাহিয়াছে কত গান,... | 1 | চিন্তামূলক |
307 | জাতের বজ্জাতি | কাজী নজরুল ইসলাম | জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াত খেলছে জুয়া
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া॥
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান,
তাই তো বেকুব, করলি তোরা এক জাতিকে একশো-খান!
এখন দেখিস ভারত-জোড়া
পচে আছিস বাসি মড়া,
মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া॥
জানিস না কি ধর্ম সে যে বর্মসম সহনশীল,
তাকে কি ভা... | 2 | মানবতাবাদী |
278 | গোকুল নাগ | কাজী নজরুল ইসলাম | না ফুরাতে শরতের বিদায়-শেফালি,
না নিবিতে আশ্বিনের কমল-দীপালি,
তুমি শুনেছিলে বন্ধু পাতা-ঝরা গান
ফুলে ফুলে হেমনে-র বিদায়-আহবান!
অতন্দ্র নয়নে তব লেগেছিল চুম
ঝর-ঝর কামিনীর, এল চোখে ঘুম
রাত্রিময়ী রহস্যের; ছিন্ন শতদল
হ’ল তব পথ-সাথী; হিমানী-সজল
ছায়াপথ-বিথী দিয়া শেফালি দলিয়া
এল তব মায়া বধূ ব্যথা-জাগানিয়া!
এল অশ্রু হেমনে-র,এল ফু... | 2 | মানবতাবাদী |
4577 | জন্মদিন | শুভ দাশগুপ্ত | আজ পয়লা শ্রাবণ।
খোকন, আজ তোর জন্মদিন।
তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে
নতুন গড়ে ওঠা কলোনীর টালির ঘরে
তোর ইস্কুল মাস্টার বাবা
সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই
আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন
তুই আসার পর। তোর নাম রেখেছিলেন- সুকল্যাণ।
মানুষটার মনটা ছিল শিশুর মতন
অভাবে অনটনে, বেঁচে থাকার নানা দুর্বিপাকেও
ভেঙ্গে পড়তেন... | 2 | মানবতাবাদী |
713 | সেই | জয় গোস্বামী | সেই কবিতাটা বজ্জাত।
সংশোধন করার জন্যে যেই না কবিতাটার একটা জায়গা কেটেছি, অমনি সেই ফাঁক
দিয়ে একটা গাছ ডাল বাড়িয়ে দিয়ে বলল-
‘কী রে, আম কুড়োতে যাবি না?’
আর একটা জায়গা কাটতেই সেখান
থেকে একটা মেয়ে মুখ বার করে বলল,
‘আমি কিন্তু কিছু জানি না! বিকেলে আমি জামা কিনতে যাবো ই যাবো!’
আমি ভয় পেয়ে গিয়ে একটা স্পেস দিলাম।
কোনোমতে কয়েক চ... | 4 | রূপক |
743 | উড়ানীর চর | জসীম উদ্দীন | উড়ানীর চর ধূলায় ধূসর
যোজন জুড়ি,
জলের উপরে ভাসিছে ধবল
বালুর পুরী।
ঝাঁকে বসে পাখি ঝাঁকে উড়ে যায়
শিথিল শেফালি উড়াইয়া বায়;
কিসের মায়ায় বাতাসের গায়
পালক পাতি;
মহা কলতানে বালুয়ার গানে
বেড়ায় মাতি।
উড়ানীর চরে কৃষাণ-বধূর
খড়ের ঘর,
ঢাকাই সীমের উড়িছে আঁচল
মাথার পর।
জাঙলা ভরিয়া লাউ এর লতায়
লক্ষ্মী সে যেন দুলিছে দোলায়;
ফাল্গুনের ... | 5 | প্রকৃতিমূলক |
3942 | কালেভদ্রে একটুখানি | শামসুর রাহমান | কালেভদ্রে একটুখানি দেখার জন্যে
ঘুরে বেড়াই যত্রতত্র, দাঁড়িয়ে থাকি
পথের ধারে।
রোদের আঁচে গা পুড়ে যায়
যখন তখন,
জল-আঁচড়ে আত্মা থেকে রক্ত ঝরে;
দূর দিগন্ত আস্তেসুস্থে রক্ত চাটে।স্কুটার থেকে নামো যখন
রোদ-ঠেকানো চশমা চোখে,
যখন তোমার শরীর জুড়ে
তাড়ার ছন্দ নেচে ওঠে,
‘ঐ যে এলো, ঐ যে এলো’ বলে ছুটি
তোমার দিকে
একটু খানি দেখার জন্যে,
... | 0 | প্রেমমূলক |
3930 | কাউকে দেখতে পেলাম না | শামসুর রাহমান | মজুরের ঘামের ফোঁটার মতো সকালবেলার আলো
চুঁইয়ে চুঁইয়ে পড়ছে আমার ঘরে। টেবিলে
আর কে, নারায়ণের আত্মকথা ‘আমার দিনগুলি’
যেটি গত রাতে পড়ে শেষ করেছি।
আমার কবিতা খাতা
একটি অসমাপ্ত কবিতা
বুকে ধারণ করে
প্রতীক্ষায় আছে আমার কলমের
আঁচড়ের। কবিতাটি লতিয়ে উঠেছে
তোমাকে ঘিরে। কি আশ্চর্য, আজকাল
আমার প্রায় প্রতিটি কবিতা জুড়ে
তোমারই আসা-যাওয়... | 0 | প্রেমমূলক |
3968 | কেউ কি এখন | শামসুর রাহমান | কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?
আমার স্মৃতির ঝোপেঝাড়ে
হরিণ কাঁদে অন্ধকারে,
এখন আমার বুকের ভেতর
শুকনো পাতা, বিষের মতো রাত।দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি
একটি সাঁকোর কাছাকাছি,
চোখ ফেরাতেই দেখি সাঁকো
এক নিমেষে ভাঙলো অকস্মাৎ।গৃহে প্রবেশ করবো সুখে?
চৌকাঠে যায় কপাল ঠুকে।
বাইরে থাকি নত মুখে
নেকড়েগুলো দেখায় তীক্ষ দাঁ... | 0 | প্রেমমূলক |
4849 | আমি নয় | সুনীল গঙ্গোপাধ্যায় | পথে পড়ে আছে এত কৃষ্ণচুড়া ফুল
দু’পায়ে মাড়িয়ে যাই, এলোমেলো হাওয়া
বড় প্রীতি-স্পর্শ দেয়, যেন নারী, সামনে বকুল
যার ঘ্রাণে মনে পড়ে করতল, চোখের মাধুরী
তারপরই হাসি পায়, মনে হয় আমি নয়, এই ভোরে
এত সুন্দরের কেন্দ্র চিরে
গল্পের বর্ণনা হয়ে হেঁটে যায় যে মানুষ
সে কি আমি?
ক্ষ্যাপাটের মত আমি মুখ মচকে হাসি।
ক্যাবিনের পর্দা উড়লে দেখা যায়... | 0 | প্রেমমূলক |
294 | চুড়ির তালে নুড়ির মালা | কাজী নজরুল ইসলাম | চুড়ির তালে নুড়ির মালা রিনি ঝিনি বাজে লো
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি
কালো ছোঁড়ার কাঁকাল ধরে নাচে মাতাল ছুঁড়ি লো
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি।মহুয়া মদের নেশা পিয়ে, বুঁদ হয়েছে বৌয়ে-ঝিয়ে
চাঁদ ছুটছে মনকে নিয়ে যেন ডুরি ছেঁড়া ঘুড়ি লো।বাজে নুপূর পাঁইজোড়, সারা গায়ে নাচের ঘোর
ওলো লেগেছে মন হল নেশায় বিভোর
ওই আ... | 5 | প্রকৃতিমূলক |
1458 | দেয়াল | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | চেনা আলোর বিন্দুগুলি
হারিয়ে গেল হঠাৎ–
এখন আমি অন্ধকারে, একা।
যতই রাত্রি দীর্ণ করি দারুণ আর্তরবে,
এই নীরন্ধ্র নিকষ কালোর কঠিন অবয়বে
যতই করি আঘাত,
মিলবে না আর, মিলবে না আর,
মিলবে না তার দেখা।
হারিয়ে গেল হঠাৎ আমার
আলোকলতা-মন,–
নেই, এখানে নেই;
হারিয়ে গেল প্রথম আলোর হঠাৎ-শিহরণ,–
নেই।
চার-দেয়ালে বন্ধ হয়ে চার দেয়ালের গাতে
যত... | 0 | প্রেমমূলক |
4791 | ছবি ও গল্প | সুকুমার রায় | ছবির টানে গল্প লিখি নেইক এতে ফাঁকি
যেমন ধারা কথায় শুনি হুবহু তাই আঁকি ।পরীক্ষাতে গোল্লা পেয়ে
হাবু ফেরেন বাড়িচক্ষু দুটি ছানাবড়া
মুখখানি তার হাঁড়িরাগে আগুন হলেন বাবা
সকল কথা শুনেআচ্ছা ক'রে পিটিয়ে তারে
দিলেন তুলো ধুনেমারের চোটে চেঁচিয়ে বাড়ি
মাথায় ক'রে তোলেশুনে মায়ের বুক ফেটে যায়
'হায় কি হল' ব'লেপিসী ভাসেন চোখে... | 8 | হাস্যরসাত্মক |
3575 | মন তুই করলি একি ইতরপনা | লালন শাহ | মন তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশলো চোনা।।শুদ্ধ রাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি
বলি মন তাই নিরবধি
বাগ মানে না।।কী বৈদিকে ঘিরলো হৃদয়
হ’ল না সুরাগের উদয়
নয়ন থাকিতে সদাই
হ’লি কানা।।বাপের ধন তোর খেল সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে
লালন বলে হিসাবকালে
যাবে জানা।। | 1 | চিন্তামূলক |
1092 | সূর্য নক্ষত্র নারী (২)-বেলা অবেলা কালবেলা - | জীবনানন্দ দাশ | চারিদিকে সৃজনের অন্ধকার র’য়ে গেছে, নারী,
অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরো ভালো
কোথাও দ্বিতীয় সূর্য নেই, যা জ্বালালে
তোমার শরীর সব অলোকিত ক’রে দিয়ে স্পষ্ট ক’রে দেবে কোনো কালে
শরীর যা র’য়ে গেছে।
এই সব ঐশী কাল ভেঙে ফেলে দিয়ে | 0 | প্রেমমূলক |
86 | বিপ্রলব্ধ প্রেমিকের সংলাপ | আবিদ আনোয়ার | আমার কদর্য হাতে ছোঁবো না এ শুদ্ধতম ফুল--
এমন মুগ্ধতাবশে দূরে স'রে দেখি
ধরা দিলে যাকে সে তো প্রকৃতই দাঁতাল শুয়োর
তোমার সৌন্দর্য খুঁড়ে খোঁজে তার প্রিয় কন্দমূল।'ভালোবাসি' এই শব্দে ঘোঁৎ ঘোঁৎ শব্দ শুনি আমি;
কিন্নরীর পিছে ঘোরে কার্তিকের কামার্ত কুকুর--
এসব জানালে তুমি শোনাবেই মুখস্ত সংলাপ:
"চিনি না আপনে কেডা, ও আমার বিবাহিত ... | 0 | প্রেমমূলক |
4644 | আসন্ন আঁধারে | সুকান্ত ভট্টাচার্য | নিশুতি রাতের বুকে গলানো আকাশ ঝরে –
দুনিয়ায় ক্লান্তি আজ কোথা?
নিঃশব্দে তিমির স্রোত বিরক্ত-বিস্বাদে
প্রগল্ভ আলোর বুকে ফিরে যেতে চায়।
-তবে কেন কাঁপে ভীরু বুক?
স্বেদ-সিক্ত ললাটের শেষ বিন্দুটুকু
প্রখর আলোর সীমা হতে
বিচ্ছিন্ন করেছে যেন সাহারার নীরব ইঙ্গিতে।
কেঁদেছিল পৃথিবীর বুক।
গোপনে নির্জনে
ধাবমান পুঞ্জ পুঞ্জ নক্ষত্রের কা... | 1 | চিন্তামূলক |
3369 | সিংহাসনতলচ্ছায়ে দূরে দূরান্তরে | রবীন্দ্রনাথ ঠাকুর | সিংহাসনতলচ্ছায়ে দূরে দূরান্তরে
য়ে রাজ্য জানায় স্পর্ধাভরে
রাজায় প্রজায় ভেদ মাপা,
পায়ের তলায় রাখে সর্বনাশ চাপা।
হতভাগ্য যে রাজ্যের সুবিস্তীর্ণ দৈন্যজীর্ণ প্রাণ
রাজমুকুটের নিত্য করিছে কুৎসিত অপমান।
অসহ্য তাহার দুঃখ তাপ
রাজারে না যদি লাগে,লাগে তারে বিধাতার শাপ।
মহা-ঐশ্বর্যের নিম্নতলে
অর্ধাশন অনশন দাহ করে নিত্য ক্ষুধ... | 2 | মানবতাবাদী |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.