id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
5002 | এক | সুবোধ সরকার | থানার বড়বাবু আমায় বলতো পাঁঠা
ছােটবাবু পেছনে লাথি মেরে বলতাে, যা তাে সিগারেট নিয়ে আয়
যেদিন মাইনে পেতাম, আমার দাদা এসে
সব টাকা কেড়ে নিয়ে যেত
আর তুমি, তােমার সঙ্গে আমার ১৫ বছর বয়সে বিয়ে হল
একদিনও আমাকে ভালােবাসলে না, আদর করলে না।।গােলাপ টোলাপ না, আমার রাইফেল দেখতে খুব ভালাে লাগত
কী লম্বা, মুখটা ছুঁচলাে, গুডুম গুডু... | 0 | প্রেমমূলক |
2996 | প্রলাপ ২ | রবীন্দ্রনাথ ঠাকুর | ঢাল্! ঢাল্ চাঁদ! আরো আরো ঢাল্!
সুনীল আকাশে রজতধারা!
হৃদয় আজিকে উঠেছে মাতিয়া
পরাণ হয়েছে পাগলপারা!
গাইব রে আজ হৃদয় খুলিয়া
জাগিয়া উঠিবে নীরব রাতি!
দেখাব জগতে হৃদয় খুলিয়া
পরাণ আজিকে উঠেছে মাতি!
হাসুক পৃথিবী, হাসুক জগৎ,
হাসুক হাসুক চাঁদিমা তারা!
হৃদয় খুলিয়া করিব রে গান
হৃদয় হয়েছে পাগলপারা!
আধ ফুটো-ফুটো গোলাপ-ক... | 0 | প্রেমমূলক |
180 | অগ্র-পথিক | কাজী নজরুল ইসলাম | অগ্র-পথিক হে সেনাদল,
জোর কদম চল রে চল।
রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন ভাইরা মোর,
বসি বসুধায় নব অভিযান আজিকে তোর!
রাখ তৈয়ার হাথেলিতে হাথিয়ার জোয়ান,
হান রে নিশিত পাশুপতাস্ত্র অগ্নিবাণ!
কোথায় হাতুড়ি কোথা শাবল?
অগ্র-পথিক রে সেনাদল,
জোর কদম চল রে চল॥কোথায় মানিক ভাইরা আমার, সাজ রে সাজ!
আর বিলম্ব সাজে না, চালাও কুচকাওয়াজ!
আম... | 6 | স্বদেশমূলক |
1562 | আর কিছু নয় | পাবলো নেরুদা | আর কিছু নয়
সত্যের সাথে আমার চুক্তি
এ পৃথিবীর জন্যে সঞ্চয় করবো আলো
আমি যা চাই তা হলো রুটি
সংগ্রাম কোনো দিনই অভাব অনুভব করবে না আমার
অথচ এখানে যাকিছু ভালোবাসি সবই পেয়েছি
যা হারিয়েছি তা হলো নির্জনতা।
এখন আমি আর ওই পাথরের ছায়ায় বিশ্রাম নিই না
সমুদ্র কাজ করে চলেছে
নিঃশব্দে কাজ করে চলেছে আমার সত্বায়। | 1 | চিন্তামূলক |
1826 | এবং লখিন্দর! | বিষ্ণু দে | হৃদয় তোমাকে পেয়েছি, স্রোতস্বিনী!
তুমি থেকে থেকে উত্তাল হয়ে ছোটো,
কখনো জোয়ারে আকণ্ঠ বেয়ে ওঠো
তোমার সে-রূপ বেহুলার মতো চিনি।
তোমার উৎসে স্মৃতি করে যাওয়া আসা
মনে-মনে চলি চঞ্চল অভিযানে,
সাহচর্যেই চলি, নয় অভিমানে,
আমার কথায় তোমারই তো পাওয়া ভাষা।
রক্তের স্রোতে জানি তুমি খরতোয়া,
ঊর্মিল জলে পেতেছি আসনপিঁড়ি,
থৈথৈ করে আমার ঘাটের... | 0 | প্রেমমূলক |
3831 | এ কেমন কৃষ্ণপক্ষ | শামসুর রাহমান | কে যেন আমাকে ডাকে আবছা দূরত্ব থেকে আজ,
চেনা কি অচেনা সেই আর্ত কণ্ঠস্বর
বোঝা দায়, সে কি হাসপাতালের বেডে শুয়ে আছে?
নাকি তার অন্তর্গত বেদনা ভোগাচ্ছে বড় বেশি?
অস্থিরতা আমাকে দখল করে নেয়
মোহাবিষ্ট চেয়ে থাকি দিগন্তের দিকে।কোথায় দিগন্ত এই আকাশকে চুমো-খাওয়া সব
উচ্চাকাঙ্ক্ষী দালানের ভিড়ে? হা, কপাল,
কী ক’রে অসুস্থ দৃষ্টি দিয়ে ছো... | 2 | মানবতাবাদী |
3263 | রাজার মতো বেশে তুমি | রবীন্দ্রনাথ ঠাকুর | রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে
পরাও যারে মণিরতন-হার--
খেলাধুলা আনন্দ তার সকলি যায় ঘুরে,
বসন-ভুষণ হয় যে বিষম ভার।
ছেঁড়ে পাছে আঘাত লাগি,
পাছে ধুলায় হয় সে দাগি,
আপনাকে তাই সরিয়ে রাখে সবার হতে দূরে,
চলতে গেলে ভাবনা ধরে তার--
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে,
পরাও যারে মণিরতন-হার।কী হবে মা অমনতরো রাজার মতো সাজে,
কী ... | 7 | নীতিমূলক |
2689 | চিরদিন | রবীন্দ্রনাথ ঠাকুর | কোথা রাত্রি , কোথা দিন , কোথা ফুটে চন্দ্র সূর্য তারা ,
কে বা আসে কে বা যায় , কোথা বসে জীবনের মেলা ,
কে বা হাসে কে বা গায় , কোথা খেলে হৃদয়ের খেলা ,
কোথা পথ , কোথা গৃহ , কোথা পান্থ , কোথা পথহারা !
কোথা খ ‘ সে পড়ে পত্র জগতের মহাবৃক্ষ হতে ,
উড়ে উড়ে ঘুরে মরে অসীমেতে না পায় কিনারা ,
বহে যায় কালবায়ু অবিশ্রাম আকাশের পথে ,
ঝর ঝ... | 1 | চিন্তামূলক |
2930 | পত্র | রবীন্দ্রনাথ ঠাকুর | নৌকাযাত্রা হইতে ফিরিয়া আসিয়া লিখিতসুহৃদ্বর শ্রীযুক্ত প্রিয়নাথ সেন স্থলচরবরেষুজলে বাসা বেঁধেছিলেম , ডাঙায় বড়ো কিচিমিচি ।
সবাই গলা জাহির করে , চেঁচায় কেবল মিছিমিছি ।
সস্তা লেখক কোকিয়ে মরে , ঢাক নিয়ে সে খালি পিটোয় ,
ভদ্রলোকের গায়ে পড়ে কলম নেড়ে কালি ছিটোয় ।
এখানে যে বাস করা দায় ভনভনানির বাজারে ,
প্রাণের মধ্যে গুলিয়ে উঠে হট... | 4 | রূপক |
1406 | কবি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও?
যাও।
পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া
কিছুটা ঔদাস্য যেন থাকে।
যেন লোকে বলে,
সভাস্থলে
আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন। | 1 | চিন্তামূলক |
4642 | আমরা এসেছি | সুকান্ত ভট্টাচার্য | কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল,
মিছিলে আমারা নিমগ্ন তাই দোলে মিছিল।
দুঃখ-যুগের দারায় দারায়
যারা আনে প্রাণ, যারা তা হারায়
তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল।
তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল-
কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল,
তাইতো দগ্ধ, ভগ্ন, পুরনো পথ বাতিল।
আশ্বিন থেকে বৈশাখে যারা
হাওয়ার মতন ছু... | 2 | মানবতাবাদী |
4320 | বিস্মিত দৃষ্টিতে | শামসুর রাহমান | বহুক্ষণ হেঁটে, হেঁটে, হেঁটে
কোথায় এসেছি
গায়ে-কাঁটা-দেয়া এই জন্মন্ধ সন্ধ্যায়?
মনে হচ্ছে পশ্চিম আকাশ
কালো বিস্কুটের মতো আর
চাঁদ কোনও বুড়োর ধরনে কতিপয়
ফোকলা দাঁতের আহামরি সৌন্দর্যের
বিদঘুটে বাজারু প্রচারে কী অশ্লীল!বিদঘুটে, হিংসুটে এক বৃক্ষতলে
ক’জন জুয়াড়ি
মেতেছে খেলায় আর কখনও কখনও
তাদের হুল্লোড়ে কেঁপে ওঠে
জমি, যেন গিলে খা... | 1 | চিন্তামূলক |
2576 | কাঁচা আম | রবীন্দ্রনাথ ঠাকুর | তিনটে কাঁচা আম পড়ে ছিল গাছতলায়
চৈত্রমাসের সকালে মৃদু রোদ্দুরে ।
যখন-দেখলুম অস্থির ব্যগ্রতায়
হাত গেল না কুড়িয়ে নিতে ।
তখন চা খেতে খেতে মনে ভাবলুম ,
বদল হয়েছে পালের হাওয়া
পুব দিকের খেয়ার ঘাট ঝাপসা হয়ে এলে ।
সেদিন গেছে যেদিন দৈবে-পাওয়া দুটি-একটি কাঁচা আম
ছিল আমার সোনার চাবি ,
খুলে দিত সমস্ত দিনের খুশির গোপন কুঠ... | 1 | চিন্তামূলক |
327 | ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় | কাজী নজরুল ইসলাম | ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখ্বি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্তে আজ, জয় করিল দিল রে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ্ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী।
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়... | 3 | ভক্তিমূলক |
5140 | নাম ভূমিকায় | হেলাল হাফিজ | তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।
আমি মানুষের ব্যকরণ
জীবনের পুষ্পিত বিজ্ঞান
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান,
আমাকে চিনতেই হবে
তাকালেই চিনবে আমাকে।
আমাকে না চেনা মানে
মাটি আর মানুষের প্রেমের উপমা সেই
অনুপম যুদ্ধকে না চেনা।
আমাকে না চেনা মানে
সকালের শিশির না চেনা,
ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিত না চেনা।
গাভিন ক্ষেতের ঘ্র... | 5 | প্রকৃতিমূলক |
2177 | বিলাপ | মুহম্মদ জাফর ইকবাল | ঘুম থেকে উঠেই কী দেখলাম আজ
কেমন করে করলে তুমি এই সর্বনাশা কাজ?
শাড়ি দিয়ে প্যাঁচ লাগিয়ে গলায় দিলে দড়ি
দুঃখে আমার বুক ফেটে যায় কী এখন করি?
এই দুঃখ এখন আমি কেমনে সইতে পারি?
তুমি কী জানতে না গো,
এইটা আমার মোস্ট ফেবারিট শাড়ি? | 8 | হাস্যরসাত্মক |
4609 | খাঁটি সোনা | সত্যেন্দ্রনাথ দত্ত | মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।শিয়রে তার সূর্য এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আ... | 6 | স্বদেশমূলক |
418 | ভীরু | কাজী নজরুল ইসলাম | আমি জানি তুমি কেন চাহ না ক' ফিরে।
গৃহকোন ছাড়ি আসিয়াছ আজ দেবতার মন্দিরে।
পুতুল লইয়া কাটিয়াছে বেলা
আপনারে ল'য়ে শুধু হেলা-ফেলা,
জানিতে না, আছে হৃদয়ের খেলা আকুল নয়ন-নীরে,
এত বড় দায় নয়নে নয়নে নিমেষের চাওয়া কি রে?
আমি জানি তুমি কেন চাহ না ক' ফিরে।।আমি জানি তুমি কেন চাহ না ক' ফিরে।
জানিতে না আঁখি আঁখিতে হারায় ডুব... | 0 | প্রেমমূলক |
807 | অঘ্রাণ প্রান্তরে | জীবনানন্দ দাশ | ‘জানি আমি তোমার দু’চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর’ পরে-
বলে চুপে থামলাম, কেবলি অশত্থ পাতা পড়ে আছে ঘাসের ভিতরে
শুকনো মিয়োনো ছেঁড়া;- অঘ্রান এসেছে আজ পৃথিবীর বনে;
সে সবের ঢের আগে আমাদের দুজনের মনে
হেমন্ত এসেছে তবু; বললে সে, ‘ঘাসের ওপরে সব বিছানো পাতার
মুখে এই নিস্তব্ধতা কেমন যে-সন্ধ্যার আবছা অন্ধকার
ছড়িয়ে পড়েছে জলে; কিছ... | 0 | প্রেমমূলক |
2114 | সুবর্ণ সেই আলোর রেখা | মহাদেব সাহা | থাকে না এই জলের রেখা
এই জীবনে সবাই একা।
একলা ঘর, শূন্য ফাঁকা
সুখের কোছও বিষাদমাখা,
উদাস বাউল ঘুরছে পথ
ব্যর্থ-বিফল মনোরথ।
দুর আকাশে আলোর রেখা
আর দুজনের হয় না দেখা।
হাওয়ায় ওড়ে বাদামী চুল
স্বপ্ন যেন আকাশী ফুল;
এই জীবনে হয় না দেখা
সুবর্ণ সেই আলোর রেখা। | 1 | চিন্তামূলক |
1915 | আমিও তো অটোগ্রাফ চাই | মহাদেব সাহা | আমিও তো অটোগ্রাফ চাই, আমিও তো লিখতে চাই
তোমাদেরই নাম হৃদয়ের গভীর খাতায়
তোমাদের একেকটি স্বাক্ষর আমিও খোদাই করতে চাই
স্মৃতিতে, সত্তায়।
শুধু এই মানুষের অনবদ্য নাম জুঁই, চাঁপা, শিউলির মতো
আমিও তো চাই মর্মে ফোটাতে আমার;
ভালেবেসে কেউ যদি লেখে নাম, কেউ যদি
একটিও অটোগ্রাফ এঁকে দেয় এই মলিন কাগজে
তাকে আমি করে তুলি অনন্ত নক্ষত্রম... | 1 | চিন্তামূলক |
2740 | জীবনে যা চিরদিন | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনে যা চিরদিন
রয়ে গেছে আভাসে
প্রভাতের আলোকে যা
ফোটে নাই প্রকাশে,
জীবনের শেষ দানে
জীবনের শেষ গানে,
হে দেবতা, তাই আজি
দিব তব সকাশে,
প্রভাতের আলোকে যা
ফোটে নাই প্রকাশে।কথা তারে শেষ করে
পারে নাই বাঁধিতে,
গান তারে সুর দিয়ে
পারে নাই সাধিতে।
কী নিভৃতে চুপে চুপে
মোহন নবীনরূপে
নিখিল নয়ন হতে
ঢাকা ছিল, সখা, সে।
প্রভাতের আলোকে ত... | 3 | ভক্তিমূলক |
892 | ঘাটশিলা—ঘটশিলা— | জীবনানন্দ দাশ | ঘাটশিলা—ঘটশিলা—
কলকাতা ছেড়ে বল ঘাটশিলা কে যায় মিছাই
চিরদিন কলতাকা থাকি আমি,
ঘাটশিলা ছাই।চিঠির উপরে তবু চিঠি
কয়েকটা দিন
এইখানে এসে তুমি থেকে যাও
চিঠিগুনো হয়ে গেল পুরোনো মলিনতবু আমি গেলাম না
যদিও দেখেছি আমি কলকাতা থেকে
কত দিন কত রাত
ঘাটশিলা গিয়েছে অনেকেএকদিন তারপর—বহুদিন পরে
অনেক অসাধ অনিচ্ছায়
ঘাটশিলা চলিলাম
ঘাটশিলা দেখি... | 5 | প্রকৃতিমূলক |
1861 | শীতকাল কবে আসবে সুপর্ণা | ভাস্কর চক্রবর্তী | শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব – প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
ঢুকিয়ে দেয় আমার শরীরে – আমি চুপ করে বসে থাকি – অন্ধকারে
নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
হৈ-হল্লা – তারপর হঠাত্
সব মোমবাতি ভোজবাজির মতো নিবে যায় একসঙ্গে – উত্সবের দিনহাওয়ার মতো অন্যদিকে ছুটে যায়, বাঁশির শব্দ
আর ক... | 0 | প্রেমমূলক |
4148 | দণ্ড | শামসুর রাহমান | ‘নত হও, নত হও’ ব’লে নির্বাপিত এজলাসে
পরচুলা-পরা বিজ্ঞ বিচারক খাগের কলমে
লিখলেন রায়, কাঠগড়ায় দাঁড়ানো লোকটার
ভাবলেশহীন মুখ। অন্তর্ভেদী দৃষ্টি, ছন্নছাড়া,
তার বুক-চেরা পথে কুহকের অচিন সঙ্গীত
তোলে ঢেউ, কেউ ডেকে-ডেকে ঘুমিয়ে পড়েছে; সে-তো
বোবা-কালা নয়, তবু মৌনের নিঃস্পৃহ তাঁবেদার
সর্বক্ষণ, পোকা-খাওয়া ফলের মতোই স্তব্ধ মুখ।মনে-ম... | 4 | রূপক |
2705 | জগৎ জুড়ে উদার সুরে | রবীন্দ্রনাথ ঠাকুর | জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে
বাজিবে হিয়া-মাঝে।
বাতাস জল আকাশ আলো
সবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা
বসিবে নানা সাজে।নয়নদুটি মেলিলে কবে
পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব
সবারে যাব তুষি।
রয়েছ তুমি, এ কথা কবে
জীবন-মাঝে সহজ হবে,
আপনি কবে তোমারি নাম
ধ্বনিবে সব কাজে।বোলপুর, আষাঢ়, ১৩১৬
(গীতাঞ... | 3 | ভক্তিমূলক |
3233 | যাত্রা | রবীন্দ্রনাথ ঠাকুর | ইস্টিমারের ক্যাবিনটাতে কবে নিলেম ঠাঁই ,
স্পষ্ট মনে নাই ।
উপরতলার সারে
কামরা আমার একটা ধারে ।
পাশাপাশি তারি
আরো ক্যাবিন সারি সারি
নম্বরে চিহ্নিত ,
একই রকম খোপ সেগুলোর দেয়ালে ভিন্নিত ।
সরকারী যা আইনকানুন তাহার যাথাযথ্য
অটুট , তবু যাত্রীজনের পৃথক বিশেষত্ব
রুদ্ধদুয়ার ক্যাবিনগুলোয় ঢাকা ;
এক চলনের মধ্যে চালায় ভিন্ন ভিন্... | 4 | রূপক |
1818 | সৃষ্টির উপায় | বিনয় মজুমদার | শব্দ ব্রহ্ম । অর্থাৎ শব্দের আকার আছে । ‘সফেদা’ একটি শব্দ- ধ্বনি । এই শব্দের আকার সফেদা ফলটি যেমনি ঠিক তেমনি । এর শব্দতাতিবক প্রমাণ আছে । ‘আতা’ একটি শব্দ- ধ্বনি । আতা শব্দটির চেহারা ঠিক আতা ফলটির মতো । পাঠকআপনিও এইরকম নতুন শব্দ দিয়ে ধ্বনি দিয়ে নতুন ফল বানাতে পারেন।
একটি নতুন শব্দ- ধ্বনি ‘হিবয়া’ । হিবয়া উচ্চারণ করার সঙ্গ... | 1 | চিন্তামূলক |
26 | কোথায় চলছে পৃথিবী | অমিয় চক্রবর্তী | তোমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাওয়া।
সমস্ত সংসার
হাওয়া
উঠছে নীল ধূলোয় সবুজ অদ্ভূত;
দিনের অগ্নিদূত
আবার কালো চক্ষে বর্ষার নামে ধার।
কৈলাস মানস সরোবর
অচেনা কলকাতা শহর—
হাঁটি ধারে ধারে
ফিরি মাটিতে মিলিয়ে
গাছ বীজ হাড় স্বপ্ন আশ্চর্য জানা
এবং তোমার আঙ্কিক অমোঘ অবেদন
আবর্তন
নিয়ে
কোথায় চলছে পৃথিবী।
আমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাও... | 1 | চিন্তামূলক |
3499 | ভালবাসার | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ। | 0 | প্রেমমূলক |
4832 | অনর্থক নয় | সুনীল গঙ্গোপাধ্যায় | বেয়ারা পাঠিয়ে কারা টাকা তোলে ব্যঙ্ক থেকে?
আমি তো নিজের সইটা এখনো চিনি না
বিষম টাকার অভাব!নেই। শুধু হৃৎপিন্ড হাওয়া টেনে নেয়ে
হাসি কুলকুচো করি। মাথায় মুকুট নেই বলে
কেউ ধার দিতেও চায় না।
কিছু টাকা জমা আছে ব্লাড ব্যাঙ্কে। সামান্য।
কাঁটা ছাড়ানো মাছের মতন
গদ্য লিখলে ক্যাশ আসে। পারি না। কবিতায় দশ টাকা
তাই বা মন্দ কি, কত দীর্ঘ... | 1 | চিন্তামূলক |
1614 | আমারই ভুলে | পূর্ণেন্দু পত্রী | আমারই ভুলে
আজ প্রত্যুষে সুর্য ওঠেনি, পাঁশুটে আকাশে আলোর আকাল
আমারই ভুলে
মুর্ছিত মেঘ, খোঁপা-ভাঙা চুল, জলে একাকার যাবজ্জীবন
আমারই ভুলে
স্বেচ্ছাচারীর মতন বাতাস লুটপাট করে যেখানে সেখানে
আমারই ভুলে
ঝরে অরন্য, ঝরে অরণ্যে পুরনো চিঠির মতো মৃত পাতা
আমারই ভুলে
ভুলপথে নদী ভাসিয়ে দিয়েছে শতাধিক সুখ, সাজানো বিছানা
আমারই ভুলে
একটি রম... | 0 | প্রেমমূলক |
4714 | বোধন | সুকান্ত ভট্টাচার্য | হে মহামানব, একবার এসো ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে,
এখানে মৃত্যু হানা দেয় বারবার;
লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার।
এই যে আকাশ, দিগন্ত, মাঠ স্বপ্নে সবুজ মাটি
নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি;
কোথাও নেইকো পার
মারী ও মড়ক, মন্বন্তর, ঘন ঘন বন্যার
আঘাতে আঘাতে ছিন্নভিন্ন ভাঙা নৌকার পাল,
এখানে চরম দুঃখ... | 2 | মানবতাবাদী |
1895 | আমার কবিতার জন্যে | মহাদেব সাহা | আমি কবিতা লিখবো বলে এই আকাশ
পরেছে নক্ষত্রমালা,
পরেছে রঙধনু-পাড় শাড়ি, অপরূপ চন্দ্রহার
নদীর গহনা পরে আছে গ্রামগুলি,
শুধু আমি কবিতা লিখবো তাই এই প্রকৃতি
পরেছে পুষ্পশোভা,
কানে পরেছে ফুলের দুল, হাতে ঝিনুকের চুড়ি।
মন হুহু-করা এমন উদাস বাতাস, এমন
স্নিগ্ধ বৃষ্টিধারা
এই ঝর্নার মুখর গান, ফুলের সৌরভ
কেবল আমার কবিতার মধ্যে, আমি কব... | 5 | প্রকৃতিমূলক |
770 | দেশ | জসীম উদ্দীন | খেতের পরে খেত চলেছে, খেতের নাহি শেষ
সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ।
সেই কেশেতে গয়না ও পরায় প্রজাপতির ঝাঁক,
চঞ্চুতে জল ছিটায় সেথা কালো কালো কাক।
সাদা সাদা বক-কনেরা রচে সেথায় মালা,
শরৎকালের শিশির সেথা জ্বালায মানিক আলা।
তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া,
মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা।
সেই ফসলে আসমানীদের নেইকো ... | 6 | স্বদেশমূলক |
4440 | রোদ আর জ্যোৎস্নাধারা কাঁদে | শামসুর রাহমান | কেন এই ভোরবেলা দু’চোখে আমার
বস্তুত কিছুই ধরা পড়ছে না? কিছুকাল ধরে
দৃষ্টি ঘুণে-ধরা সত্য, তবু
অন্ধ তো হইনি আজও, তবে কেন ঘোর
অমাবস্যা এমন পাথুরে
পর্দা আজ ঝুলিয়ে দিয়েছে
চারদিকে? এখন কোথায় কোন দিকে
আন্দাজে বাড়াব দু’টি হাত, চালাব পা
ঠিকঠাক বিভ্রমের ঘাড় মট্কে দিয়ে?
কোন্ গান জোগাবে প্রেরণা সুন্দরের হাত ধরে যেতে?তীরে তরী প্রত... | 1 | চিন্তামূলক |
3818 | উদ্দাম আসবো ফিরে | শামসুর রাহমান | চমৎকার পাখি পুষি, নিজে স্বপ্নপোষ্য হয়ে আছি
আজ অব্দি, মাঝে-মধ্যে গান ধরি, শব্দ গাঁথি কিছু
আমার ভেতরে যে নিমগ্ন কর্মচারী মাথা নিচু
ক’রে থাকে তার মেদমজ্জা চাটে পুপ্ত নীল মাছি।
অলপ্পেয়ে পদাবলী একটি মনের কাছাকাছি
পৌঁছুতে চেয়েও কায়ক্লেশে ঝরে যায় অন্তরালে,
একটি দীপ্তশ্রী মুখ সরে যায়, এ মুখ বাড়ালে
আমার সর্বস্ব গেছে তবু এই পৃথি... | 1 | চিন্তামূলক |
2523 | একলা আমি বাহির হলেম | রবীন্দ্রনাথ ঠাকুর | একলা আমি বাহির হলেম
তোমার অভিসারে,
সাথে সাথে কে চলে মোর
নীরব অন্ধকারে।
ছাড়াতে চাই অনেক করে
ঘুরে চলি, যাই যে সরে,
মনে করি আপদ গেছে,
আবার দেখি তারে।ধরণী সে কাঁপিয়ে চলে–
বিষম চঞ্চলতা।
সকল কথার মধ্যে সে চায়
কইতে আপন কথা।
সে যে আমার আমি, প্রভু,
লজ্জা তাহার নাই যে কভু,
তারে নিয়ে কোন্ লাজে বা
যাব তোমার দ্বারে।১৪ আষাঢ়, ১৩১৭
(... | 3 | ভক্তিমূলক |
2923 | নৃত্য | রবীন্দ্রনাথ ঠাকুর | শীতের হাওয়ার লাগল নাচনআমলকীর এই ডালে ডালে।
পাতাগুলি শির্শিরিয়েঝরিয়ে দিল তালে তালে।
উড়িয়ে দেবার মাতন এসেকাঙাল তারে করল শেষে,তখন তাহার ফলের বাহার
রইল না আর অন্তরালে।
শূন্য করে ভরে-দেওয়াযাহার খেলাতারি লাগি রইনু বসেসারা বেলা।
শীতের পরশ থেকে থেকেযায় বুঝি ঐ ডেকে ডেকে,সব খোওয়াবার সময় আমারহবে কখন কোন্ সকালে। | 5 | প্রকৃতিমূলক |
1175 | ছিলে | তসলিমা নাসরিন | একটু আগে তুমি ছিলে, ভীষণরকম ছিলে, নদীটার মত ছিলে, নদীটা তো আছে,
পুকুরটা আছে, খালটা আছে।
এই শহরটার মত, ওই গ্রামটার মত ছিলে। ঘাসগুলোর মত, গাছগুলোর মত।
ছিলে তুমি, হাসছিলে, কথা বলছিলে, ধরা যাক কাঁদছিলেই, কিন্তু কাঁদছিলে তো, কিছু
একটা তো করছিলে, যা কিছুই করো না কেন, ছিলে তো!
ছিলে তো তুমি, একটু আগেই ছিলে।
কিছু ঘটলো না কোথাও... | 0 | প্রেমমূলক |
338 | নব ভারতের হলদিঘাট | কাজী নজরুল ইসলাম | বালাশোর – বুড়িবালামের তীর –
নব-ভারতের হলদিঘাট,
উদয়-গোধূলি-রঙে রাঙা হয়ে
উঠেছিল যথা অস্তপাট।
আ-নীল গগন-গম্বুজ-ছোঁয়া
কাঁপিয়া উঠিল নীল অচল,
অস্তরবিরে ঝুঁটি ধরে আনে
মধ্য গগনে কোন পাগল!
আপন বুকের রক্তঝলকে
পাংশু রবিরে করে লোহিত,
বিমানে বিমানে বাজে দুন্দুভি,
থরথর কাঁপে স্বর্গ-ভিত।
দেবকী মাতার বুকের পাথর
নড়িল কারায় অকস্মাৎ
বিন... | 6 | স্বদেশমূলক |
5016 | রামবাবু | সুবোধ সরকার | আগে আপনাকে ভালো লাগত, রামবাবু
এখন আপনি বদলে গেছেন।
কখনও কখনও আপনাকে কংগ্রেস মনে হত
কখনও সি.পি.এম
কখনও সি.পি.আই
মার্কিন সেনেটে আপনার নাম উঠেছিল
কিন্তু ভিয়েতনামের পক্ষে
আপনি বালিদ্বীপ পর্যন্ত ছুটে গেছেন।বিহারের লছমনপুরে আপনাকে প্রথম দেখি
ততদিনে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছেন
বিহারের গ্রাম
আপনি তো ভালোই জানেন, খুব সুবিধের... | 2 | মানবতাবাদী |
4273 | ফ্ল্যাশব্যাক এবং … | শামসুর রাহমান | শৈলাবাস, যা স্যানাটরিয়ামও বটে, ভিড়াক্রান্ত। এখন সেখানে প্রজ্ঞা
ভীষণ শ্বাসকষ্টে ভুগছে। তপ্ত শলাকা দিয়ে উপড়ে ফেলা হয়েছে
বিবেকের চোখ; উপরন্তু ওর হাতে ভারী শেকল, পায়ে বেড়ি। বোধি
নির্বাসিত। মিথ্যার বারফট্রাই আর মাস্তানিতে সত্য গা ঢাকা
দিয়েছে। আমাদের কোনও কোনও স্বপ্ন বিশ্বাসঘাতকতায়
মেতে আমাদের বিদ্রূপ করে যখন তখন। এখানে অনেক... | 1 | চিন্তামূলক |
5107 | জীবন সঙ্গীত | হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় | বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে
এ জীবন নিশার স্বপন,
দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার
বলে জীব করো না ক্রন্দন;
মানব-জনম সার, এমন পাবে না আর
বাহ্যদৃশ্যে ভুলো না রে মন;
কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়
ওহে জীব কর আকিঞ্চন ।
করো না সুখের আশ,... | 1 | চিন্তামূলক |
369 | প্রণয়-ছল | কাজী নজরুল ইসলাম | কত ছল করে সে বারেবারে দেখতে আসে আমায়।
কত বিনা-কাজের কাজের ছলে চরণ দুটি আমার দোরেই থামায়॥
জানলা আড়ে চিকের পাশে
দাঁড়ায় এসে কিসের আশে,
আমায় দেখেই সলাজ ত্রাসে,
গাল দুটিকে ঘামায়।
অনামিকায় জড়িয়ে আঁচল
দুরু দুরু বুকে
সবাই যখন ঘুমে মগন তখন আমায় চুপে চুপে
দেখতে এসেই মল বাজিয়ে দৌড়ে পলায়
রঙ খেলিয়ে চিবুক গালের কূপে।
দোর দ... | 0 | প্রেমমূলক |
1205 | ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত | তসলিমা নাসরিন | ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
এখনো কেমন যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে
পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে-
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পেছনের সজল ভৈরবী... | 0 | প্রেমমূলক |
4894 | জীবন ও জীবনের মর্ম | সুনীল গঙ্গোপাধ্যায় | জীবন ও জীবনের মর্ম মুখোমুখি দাঁড়ালে
আমি ভুল বুঝতে পারি
আমার ক্ষামা চাইতে ইচ্ছে হয়।
বুদ্ধের বুকের হাঁস হানা ঝাপটায়, আমি মাংসলোভী
বিশাল বৃক্ষের ছায়া জলে ভাসে-আমি তমস্বান হয়ে ছুটে গেছি
আমি ভুল বুঝতে পারি-
বিস্মৃতিকে কতবার মনে ভেবেছি বিষন্নতা
ট্রেন লাইনের পশে এসে থমকে দাঁড়িয়েছে বনবাসী হরিণ
কয়লা খনির ভিতরের অপরাহ্নের মতন উ... | 1 | চিন্তামূলক |
2213 | ছড়া - ৫ | মোহাম্মদ রফিকউজ্জামান | ঐ দেখা যায়, নেই তো কিছুই! কোথায় আমার গাঁ ?
কানা বগী তালগাছেরও খবর রাখে না ।
প্রশ্ন করার - সাহস বা কার,
ও বগী তুই খাস কী ?
মিলবে জবাব - ঘিলুর কাবাব
মুণ্ডু দিতে চাস কি ?
আসবে ছুটে বগী তো নয়, হাজার খয়ের খাঁ ।পান্তা পুটির - ভগ্ন কুটীর
করছে দখল অন্যে
রাজধানীটার - ফুটপাতই তার
ছাউনী পাতার জন্যে ।
কংক্রিটে সে শুয়ে খোঁজে, কোথায়... | 2 | মানবতাবাদী |
2982 | প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুর | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুর
স্তব্ধ হয়ে বসে থাকে আসনের কাছে
যতক্ষণে সঙ্গ তার না করি স্বীকার
করস্পর্শ দিয়ে।
এটুকু স্বীকৃতি লাভ করি
সর্বাঙ্গে তরঙ্গি উঠে আনন্দপ্রবাহ।
বাক্যহীন প্রাণীলোক-মাঝে
এই জীব শুধু
ভালো মন্দ সব ভেদ করি
দেখেছে সম্পূর্ণ মানুষেরে;
দেখেছে আনন্দে যারে প্রাণ দেওয়া যায়
যারে ঢেলে দেওয়া যায় অহেতুক প্রেম,
অ... | 1 | চিন্তামূলক |
3100 | বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি | রবীন্দ্রনাথ ঠাকুর | বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী--
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে--
যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়া... | 1 | চিন্তামূলক |
210 | আন্মনে জল নিতে | কাজী নজরুল ইসলাম | আন্মনে জল নিতে ভাসিল গাগরী
সাঁতার জানি না, আনি কলস কেমন করি।জানি না বলিব কি, শুধাবে যবে ননদী
কাহার কথা ভাবে পোড়া মন নিরবধি
গাগরী না ভাসিয়া ভাসিতাম আমি যদি-
কি বলিব কেন মোর ভিজিল গো ঘাগরীএকেলা কুলবধূ, পথ বিজন, নদীর বাঁকে
ডাকিল বৌ-কথা-কও কেন হলুদ চাঁপার শাখে
বিদেশে শ্যাম আমার, পড়ল মনে সেই ডাকে
ঠাঁই দে যমুনে বুকে, আমি... | 0 | প্রেমমূলক |
2813 | দামিনীর আঁখি কিবা | রবীন্দ্রনাথ ঠাকুর | দামিনীর আঁখি কিবা
ধরে জ্বল’ জ্বল’ বিভা
কার তরে জ্বলিতেছে কেবা তাহা জানিবে?
চারি দিকে খর ধার
বাণ ছুটিতেছে তার
কার-‘পরে লক্ষ্য তার কেবা অনুমানিবে?
তার চেয়ে নলিনীর আঁখিপানে চাহিতে
কত ভালো লাগে তাহা কে পারিবে কহিতে?
সদা তার আঁখি দুটি
নিচু পাতে আছে ফুটি,
সে আঁখি দেখে নি কেহ উঁচু পানে তুলিতে!
যদি বা সে ভুলে কভু চায় কারো আননে... | 0 | প্রেমমূলক |
885 | ক্ষেতে প্রান্তরে | জীবনানন্দ দাশ | ঢের সম্রাটের রাজ্যে বাস ক'রে জীব
অবশেষে একদিন দেখেছে দু-তিন ধনু দূরে
কোথাও সম্রাট নেই, তবুও বিপ্লবী নেই, চাষা
বলদের নিঃশব্দতা ক্ষেতের দুপুরে।
বাংলার প্রান্তরের অপরাহ্ন এসে
নদীর খাড়িতে মিশে ধীরে
বেবিলন লণ্ডনের জন্ম, মৃত্যু হ'লে-
তবুও রয়েছে পিছু ফিরে।
বিকেল এমন ব'লে একটি কামিন এইখানে
দেখা দিতে এলো তার কামিনীর কাছে;
মানবে... | 1 | চিন্তামূলক |
5046 | তুমিই শুধু তুমি | সৈয়দ শামসুল হক | তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি।
কপালে ওই টকটকে লাল টিপ।
আমি কি আর তোমাকে ছেড়ে
কোথাও যেতে পারি?
তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ।করতলের স্বপ্ন-আমন ধানের গন্ধ তুমি
তুমি আমার চিত্রকলার তুলি।
পদ্য লেখার ছন্দ তুমি−সকল শব্দভুমি।
সন্তানের মুখে প্রথম বুলি।বুকে তোমার দুধের নদী সংখ্যা তেরো শত।
পাহাড় থেকে সমতলে যে নামি−ন... | 6 | স্বদেশমূলক |
1679 | দেবব্রত মুখোপাধ্যায় | পূর্ণেন্দু পত্রী | প্রখর তুলির পাশে কতদিন অবনত হয়েছি বিস্ময়ে।
এ কী টান! বিদ্যুতের চেয়ে দ্রুত এ কী বলবান
রেখার সংহত রূপ, রেখা যেন গর্বিত গান্ডীব,
যেন জানে শত্রুপক্ষ, যেন জানে কোথায় সংগ্রাম
এবং বিষাদও জানে, হাহাকারে সঙ্গী হতে জানে।
তখন দিগন্ত ছিল রক্তে ও রক্তিম আকাঙ্খায়
একই সঙ্গে একাকার, দুঃসময় ঘরে ও বাহিরে।
বিশ্বাসের দুর্গ ভাঙে, অবিন্যস্... | 3 | ভক্তিমূলক |
2660 | গিয়াছে যে দিন, সে দিন হৃদয় | রবীন্দ্রনাথ ঠাকুর | গিয়াছে যে দিন, সে দিন হৃদয়
রূপের মোহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন
প্রেম প্রেম শুধু দিবস রাতি!
শান্ত আশা এ হৃদয়ে আমার
এখন ফুটিতে পারে,
সুবিমলতর দিবস আমার
এখন উঠিতে পারে।
বালক কালের প্রেমের স্বপন–
মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না,
তেমন কিছুই আসিবে না!
সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে
প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃত... | 0 | প্রেমমূলক |
4220 | পতাকারই মতো গহন সৌন্দর্যে একা | শামসুর রাহমান | কাউকে কিছু না বলে কখন যে ফাল্গুন হঠাৎ
সটকে পড়েছে। এখন তো বাংলাদেশ
চৈত্রের চিৎকার
পাতার আড়ালে, শ্রমিকের
পাতের গরম ভাতে, নিউজপ্রিন্টের ভাঁজে ভাঁজে
পঙ্গু প্রেমিকের হাহাকারে,
নিশাচর কুকুরের চোখে,
চন্দ্রাহত হা ভাতে বস্তির
অরক্ষিতা তরুণীর যৌবনের উদগ্র চিতায়।মুংকের চিত্রের চিৎকারের মতো একটি চিৎকার,
চরাচরব্যাপী,
ইদানীং এ শহরে ... | 2 | মানবতাবাদী |
1107 | সেদিন এ ধরণীর | জীবনানন্দ দাশ | সেদিন এ ধরণীর
সবুজ দ্বীপের ছায়া-উতরোল তরঙ্গের ভিড়
মোর চোখে জেগে জেগে ধীরে ধীরে হোল অপহত,-
কুয়াশায় ঝ’রে- পড়া আতসের মতো!
দিকে দিকে ডুবে গেল কোলাহল,-
সহসা উজানজলে ভাঁটা গেল ভাসি!
অতিদূর আকাশের মুখখানা আসি
বুকে মোর তুলে গেল যেন হাহাকার
সেই দিন মোর অভিসার
মৃত্তিকার শূন্য- পেয়ালার ব্যথা একাকারে ভেঙে
বকের পাখার মতো শাদা লঘু ম... | 5 | প্রকৃতিমূলক |
3169 | মনের আকাশে তার | রবীন্দ্রনাথ ঠাকুর | মনের আকাশে তার
দিক্সীমানা বেয়ে
বিবাগি স্বপনপাখি
চলিয়াছে ধেয়ে। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
1825 | উর্বশী | বিষ্ণু দে | আমি নহি পুরূরবা। হে উর্বশী,
ক্ষনিকের মরালকায়
ইন্দ্রিয়ের হর্ষে, জান গড়ে তুলি আমার ভুবন?
এসো তুমি সে ভুবনে, কদম্বের রোমাঞ্চ ছড়িয়ে।
ক্ষণেক সেখানে থাকো,
তোমার দেহের হায় অন্তহীন আমন্ত্রণবীথি
ঘুরি যে সময় নেই- শুধু তুমি থাকো ক্ষণকাল,
ক্ষণিকের আনন্দাঅলোয়
অন্ধকার আকাশসভায়
নগ্নতায় দীপ্ত তনু জ্বালিয়ে যাও
নৃত্যময় দীপ্ত... | 0 | প্রেমমূলক |
77 | দুই যোদ্ধার কাহিনী | আবিদ আনোয়ার | আমি যার প্রতিদ্বন্দ্বী
তিনি এক উলঙ্গ সাঁওতাল:
কেবল শিশ্নের কাছে ঝুলে আছে
একপ্রস্ত খাটাশের ছাল;
ধনুক বাগিয়ে তিনি হেঁটে যান
তাক-করে লক্ষ্যভেদী তীর,
বুক ভরা চুল আর পাথরের বাহু,
উরু ও জঙ্ঘায় তিনি রীতিমতো বীর ।'তোমরা কোনঠে বাহে'
বলে যদি ডাক দেন কখনো হঠাৎ
বল্লমের ফলা হয়ে চোখের পলকে
উত্তোলিত হতে পারে লক্ষ লক্ষ হাত!পক্ষান্তরে ... | 1 | চিন্তামূলক |
844 | আলোপৃথিবী | জীবনানন্দ দাশ | ঢের দিন বেঁচে থেকে দেখেছি পৃথিবীভরা আলো
তবুও গভীর গ্লানি ছিল কুরুবর্ষে রোমে ট্রয়ে;
উত্তরাধিকার ইতিহাসের হৃদয়ে
বেশি পাপ ক্রমেই ঘনালো।সে গরল মানুষ ও মনীষীরা এসে
হয়তো বা একদিন ক’রে দেবে ক্ষয়;
আজ তবু কন্ঠে বিষ রেখে মানবতার হৃদয়
স্পষ্ট হতে পারে পরস্পরকে ভালবেসে।কোথাও রয়েছে যেন অবিনশ্বর আলোড়নঃ
কোনো এক অন্য পথে- কোন্ পথে নেই... | 1 | চিন্তামূলক |
1106 | সেইদিন এই মাঠ | জীবনানন্দ দাশ | সেইদিন এই মাঠ স্তব্ধহবে নাকো জানি---এই নদী নক্ষত্রের তলে
সেদিনও দেখিবে স্বপ্ন---সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আ ঝরে !
আমি চলে যাব ব ’লে চালতাফুল কি অর ভিজিবে না শিশিরের জলে
নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে ! চারি দিকে শান্ত বাতি---ভিজে গ... | 1 | চিন্তামূলক |
3660 | শবসাধনা | শঙ্খ ঘোষ | বুঝি তোমার চাউনি বুঝি
থাকবে না আর গলিঘুঁজি
থাকবে না আর ছাউনি আমার কোথাও
ও প্রমোটার ও প্রমোটার
তোমার হাতে সব ক্ষমতার
দিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও |
তুমিই চিরনমস্য, তাই
তোমার পায়ে রত্ন জোটাই
তোমার পায়েই বিলিয়ে দিই শরীর—
যাঁর যা খুশি বলুন তিনি
করবে তুমি কল্লোলিনী
ভরসা কেবল কলসি এবং দড়ির |
আমার বলে রইলো শুধু
বুকের ভেতর ম... | 1 | চিন্তামূলক |
1790 | বৃষ্টি | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | চল নামি-আষাঢ় আসিয়াছে-চল নামি।
আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, একা এক জনে যূথিকাকলির শুষ্ক মুখও ধুইতে পারি না-মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না। কিন্তু আমরা সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি,-মনে করিলে পৃথিবী ভাসাই। ক্ষুদ্র কে?
দেখ, যে একা, সেই ক্ষুদ্র, সেই সামান্য। যাহার ঐক্য নাই, সেই তুচ্ছ। দেখ, ভাই সকল কেহ একা... | 2 | মানবতাবাদী |
1548 | স্বদেশ আমার | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | এ কী স্নেহ! এ কী মায়া! এ কী নিজদেশেও নিয়ত
উদ্বেগে আতঙ্কে যন্ত্রণায়
প্রহর যাপন! এ কী চতুর্দিকে গর্জমান
বৈরী জনতার মধ্যে বন্ধুদের মুখের আদল
উদয়াস্ত
উন্মাদের মতো খুঁজে ফেরা!
মেহেদির বেড়া
কালকেও করেছে রক্ষা উদ্যানের গোলাপগুলিকে।
কালকেও গোলাপ ছিল,
অজস্র টগর জুঁই মল্লিকা ও গন্ধরাজ ছিল।
আজ নেই। অথচ, আশ্চর্য কাণ্ড,
সমূহ শূন্য... | 6 | স্বদেশমূলক |
3598 | চেনা পাথরের জন্যে | শক্তি চট্টোপাধ্যায় | একটি চেনা পাথর পড়ে আছে
পরনে তার অসংখ্য মৌমাছি
ভিতরে মৌ–কী জানি কার কাছে
ভালোবাসার অমল মালাগাছি?একটি চেনা পাথর পড়ে আছে
পাথর, ওকে নাম দিয়েছি ওরা
ভয় ক’রে তার শক্তি আগাগোড়াই
ঝর্না বলে ডাক দিলে প্রাণ বাঁচে।। | 1 | চিন্তামূলক |
2073 | মানুষই মহৎ শিল্প | মহাদেব সাহা | এতো ধ্বনিময় কণ্ঠ আমি কখনো শুনিনি কোনো
পাখিদের কাছে
কোনো নদী এমন মধুর কলগীতি
শোনায়নি আর কোনোদিন
যা এই শুনেছি আমি চিরদিন মানুষের মুখে
এতো প্রিয় সম্বোধন, এমন হৃদয়বোধ্য ভাষা
কেবল মানুষ ছাড়া কারো কাছে পাইনি কখনো!
এই যে নীলিমা সেও মানুষের মতো এতো স্নেহ
কভু ঝরাবে না
এই যে প্রকৃতি সেও কারো দুঃখে হবে না তো এমন কাতর,
বুক পেতে এম... | 1 | চিন্তামূলক |
662 | পাখিটি আমাকে ডেকে | জয় গোস্বামী | পাখিটি আমাকে ডেকে বলল তার ডানার জখম
বলল যে কীভাবে তার পালকে সংসার পোড়া ছ্যাঁকা
কীভাবে পায়ের মধ্যে ফুটো করে ঢুকে এল চেন
ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটতে গিয়ে ঠোঁটের জখম
দ্যাখালো, বাইরে থেকে আমি নিজ ওষ্ঠ থেকে ওম
দিলাম, খাঁচার দরজা খুলে তাকে “বাঁচবিযদি আয়’,
বলে বার করে এনে রাখলাম আর একটা খাঁচায়
সেখানে দুজনে বন্দি পরস্পর দোষারোপ... | 0 | প্রেমমূলক |
139 | লোকে যাকে প্রেম নাম কহে | আল মাহমুদ | এই গতির মধ্যে মনে হয় কি যেন একটা স্থির হয়ে থাকে।
আমাদের চারিদিকে যখন কোনো গতিকেই আমরা থামাতে পারছি না।
সবকিছুই, না কলম না চিন্তা, এমন কি দীর্ঘজীবী বিপ্লবও
মুখ থুবড়ে দ্রুত পেছনে হটে গিয়ে ক্রেনের আংটাকে জায়গা ছেড়ে দিচ্ছে–
মহামতি অনড় লেনিনের মূর্তের গলায় উপড়ে ফেলার শিকল পরাতে।
তখন কেন মনে হবে এমন একটা কিছু আছে যা টলছে না?... | 1 | চিন্তামূলক |
3538 | বেঁচে থাকার আকুতি | রেদোয়ান মাসুদ | বেঁচে থেকেও মরে গেছি
মরবার নেই কোন ভয়,
হেরে গিয়েও বেঁচে আছি
হারবার আর কিছু নেই।
যা হারাবার তাই হারিয়েছি
দুঃখগুলো রয়েছে পাশে,
ভালোবাসা হৃদয়ে ছিল
হৃদয়েই যতনে আছে।
চোখ দুটো তাকিয়ে ছিল
এখনও তাকিয়েই আছে,
ঘুমের ঘরে স্বপ্নগুলো
শুধু দুঃস্বপ্ন হয়ে আছে।
মেঘের আড়ালে চাঁদটি
এখনও লুকোচুরি খেলে,
বৃষ্টিগুলো হঠাৎ করে
চোখ ভাসিয়ে মারে।
... | 0 | প্রেমমূলক |
4152 | দাবানল | শামসুর রাহমান | জাহান্নাম নাকি? নিষ্ঠুরতা বশম্বদ ভয়ানক
উৎপীড়কের, লন্ডভন্ড চতুর্দিক, পশুপাখি
ফুড়িং, মৌমাছি পোড়ে দাবানলে, অসুরের নখ
মাটি আঁচড়াচ্ছে জোরে, এখন উদ্ধারকল্পে ডাকি
কাকে? দাউ দাউ বনভূমি। ডান দিকে সাপ ছোটে,
বাম দিকে সন্ত্রস্ত নেউল, নেকড়েরা অকস্মাৎ
মেষপাল, বৃক্ষগুলি জ্বলন্ত পাথরে মাথা কোটে।
পালাতে চাই না, শাপশান্ত স্থগিত থাক আজ,
... | 2 | মানবতাবাদী |
1749 | সেই সবও তুমি | পূর্ণেন্দু পত্রী | তোমাকেই দৃশ্য মনে হয়।
তোমার ভিতরে সব দৃশ্য ঢুকে গেছে।
কাচের আলমারি যেন, থাকে থাকে, পরতে পরতে
শরতের, হেমন্তের, বসন্তের শাড়ি গয়না দুল,
নদীর নবীন বাঁকা, বৃষ্টির নুপুর, জল, জলদ উদ্ভিদ।
সাঁচীস্তুপে, কোনারকে যায় যারা, গিয়ে ফিরে আসে
দুধ জ্বাল দিয়ে দিয়ে ক্ষীর করা স্বাদ জিভে নিয়ে
তোমার ভিতরে সেই ভাস্কর্যেরও লাবণ্য রয়েছে।
কোন্... | 0 | প্রেমমূলক |
1893 | আমার এ-ভয় অন্যরকম | মহাদেব সাহা | তোমরা সবাই ভয় পাও এই বাইরে যেতে
দুয়ার খুলে বাইরে যেতে
পথ পেরোতে
গাড়ির ভিড়ে বড়ো রাস্তা পার হতে যেই পা বাড়ালে
ভয় পাও এই আগুন দেখে
বারুদ দেখে
দোজখ দেখে ভীষণ রকম গজব দেখে খোদাতালার
তোমরা সবাই ভয় পাও এই দাঙ্গা দেখে
মড়ক লাগলে মহামারী এমনি কিছুর
ভয় পাও ঠিক রাত-বিরেতে অন্ধকারে
যাকে তাকে দেখলে হঠাৎ
হয় পাও এই সাপের বাঘের
চোর-ডাক... | 1 | চিন্তামূলক |
1421 | খেলোয়াড়ের টুপি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হাটের গণ্ডগোল থেকে মানুষ যেমন তার
ঘরের পথে পা বাড়ায়,
কথাগুলিও এমন তেমনি পা বাড়িয়েছে
শব্দ থেকে
শব্দহীনতার দিকে।
চতুর্দিকে এখন ফিরে যাবার, ফিরিয়ে নেবার পালা।
ধর্মগ্রন্থে বর্ণিত অনুতপ্ত সন্তানের মতো
গন্ধ দিরে যাচ্ছে ফুলের মধ্যে,
আর
এতক্ষণ যা আলোয় ঝলমল করছিল, সেই
মন্দিরচূড়া থেকে তাঁর
শেষ হিরণ্ময় বল্লমকে ফের
ফিরিয়ে নিচ্ছে... | 1 | চিন্তামূলক |
1020 | মিশর | জীবনানন্দ দাশ | ‘মমী’র দেহ বালুর তিমির জাদুর ঘরে লীন,-
‘স্ফীঙ্ক্স’-দানবীর অরাল ঠোঁটের আলাপ আজি চুপ!
ঝাঁ ঝাঁ মরুর ‘লু’য়ের ‘ফুঁ’য়ে হছে বিলীন-ক্ষীণ
মিশর দেশের কাফন্ পাহাড়-পিরামিডের স্তূপ!
নিভে গেছে ‘ঈশিশে’রি বেদীর থেকে ধূমা,
জুড়িয়ে গেছে লক্লকে সেই রক্তজিভার চুমা!
এদ্দিনেতে ফুরিয়ে গেছে কুমিরপূজার ঘটা,
দুলছে মরুমশান- শিরে মহাকালের জটা!... | 5 | প্রকৃতিমূলক |
4196 | নাম ধরে ডেকে যাবো | শামসুর রাহমান | একবার বাগে পেলে আমাকে মাটিতে ফেলে যারা
আদিম হিংস্রতা নিয়ে খোঁচাবে বল্লমে, নিষ্ঠীবন
ছিটোবে বিস্তর মুখে এবং চুলের মুঠি ধরে
হিড় হিড় টেনে নিয়ে যাবে গোরস্তানে কিংবা হৈ হৈ
নাচবে আমাকে ঘিরে, কী অবাক কাণ্ড, তুমি আজ
তাদেরই শিবিরে মক্ষিরাণী হয়ে আছো সগৌরবে।
দৈবক্রমে দেখা হলো আমাদের বিপন্ন বেলায়,
সবকিছু জেনে শুনে একটি গোলাপ, হৃদয়ে... | 0 | প্রেমমূলক |
2922 | নূতন সে পলে পলে | রবীন্দ্রনাথ ঠাকুর | নূতন সে পলে পলে
অতীতে বিলীন,
যুগে যুগে বর্তমান
সেই তো নবীন।
তৃষ্ণা বাড়াইয়া তোলে
নূতনের সুরা,
নবীনের চিরসুধা
তৃপ্তি করে পুরা। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
4603 | স্বপ্ন | শ্রীজাত | বিকেলবেলা বাড়ি থাকাও পাপ
বাইরে হাওয়া, ঘরে নতুন টিউব
মাথায় বাজে একলা ডায়াল টোনগ্যাসের দাম বাড়ছে, প্রেম নেই,
দুটো প্রাচীন টিউশানি হারালাম
তবু আমায় চিনছে এতজন…একেকদিন বাড়ি ফেরার পথে
একেকদিন, সত্যি মনে হয়
আমি বোধহয়… আমি বোধহয় ক্লোন !এখন আমার স্বপ্ন বলতে শুধু
পাড়ার ছোট ছেলেমেয়ের হাতে
নানা রঙের মুখোশ বিতরণ | 1 | চিন্তামূলক |
5082 | তুমি হাতখানি রাখো | হুমায়ুন আজাদ | মূলঃ হেনরিক হাইনে
প্রিয়তমা, তুমি হাতখানি রাখো আমার গুমোট বুকে।
শুনতে পাচ্ছো শব্দ? কে যেনো হাতুড়ি ঠুকে চলছে?
সেখানে এক মিস্ত্রি থাকে,যে বানিয়ে চলেছে
এক শবাধার ।
কার জন্যে জানো?—– আমার, আমার ।
উল্লাসে বিদ্বেষে নিরন্তর সে হাতুড়ি
ঠুকছে দুই হাতে,
কিছুতে ঘুমোতে পারছিনা আমি,
দিনে কিংবা রাতে।
মিস্ত্রি, দ্রুত করো, তুমি ক... | 0 | প্রেমমূলক |
4014 | গদ্য সনেট_ ২ | শামসুর রাহমান | বাড়িতে ঢুকলেই তুমি দেখবে সব আছে ঠিকঠাক,
সিঁড়ি, কুত্রিম ঝরনাধারায়
কেলিপরায়ণ মাছ, সোফাসেট, শয়নকক্ষ, স্নানঘর এবং
গাড়িবারান্দা, সর্বোপরি রবীন্দ্র রচনাবলী।
তোমার দু’টি চোখ যাকে খুঁজে বেড়াবে অনুপস্থিতির
আলো-আঁধারিতে, যার হৃদয়-নিঙড়ানো
কবিতার কোনো কোনো চরণ অকস্মাৎ ভ্রমর হয়ে
গুঞ্জরণ তুলবে মনে, তাকে দেখবে না কোথাও।টেলিফোন উঠলে ব... | 1 | চিন্তামূলক |
3047 | বসন্ত যে লেখা লেখে | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্ত যে লেখা লেখে
বনে বনান্তরে
নামুক তাহারি মন্ত্র
লেখনীর 'পরে। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
697 | মেঘবালিকার | জয় গোস্বামী | আমি যখন ছোট ছিলাম
খেলতে যেতাম মেঘের দলে
একদিন এক মেঘবালিকা
প্রশ্ন করলো কৌতুহলে“এই ছেলেটা,
. নাম কি রে তোর?”
আমি বললাম,
. “ফুসমন্তর !”মেঘবালিকা রেগেই আগুন,
“মিথ্যে কথা । নাম কি অমন
হয় কখনো ?”
. আমি বললাম,
“নিশ্চয়ই হয় । আগে আমার
গল্প শোনো ।”সে বলল, “শু... | 0 | প্রেমমূলক |
82 | প্রত্নরমণী | আবিদ আনোয়ার | তোমাকে দেখেনি মধ্যযুগের নিপুণ পটুয়া,
অজন্তা কিবা ইলোরার ভাস্কর--
তাহলে দেখতে শত ক্যানভাসে,
ব্রোঞ্জে-পিতলে কষ্টিপাথরে,
টেরাকোটা-কাঠ-সোনার পুতুলে
তুমি সাজিয়েছো পুরাকীর্তির সবগুলো যাদুঘর!কৃষ্ণের পাশে যে আছে দাঁড়িয়ে
যৌবনবতী পাথুরে-স্তনের নারী
লজ্জায় ভেঙে খান খান হবে
তুমি যদি শুধু একটু সাহসে
জোড়ামূর্তির সামনে দাঁড়িয়ে
খুলে ফ... | 0 | প্রেমমূলক |
1394 | আশ্বিনদিবসে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আশ্বিন বলতেই চোখে ভেসে ওঠে রোদ্দুরের ছবি,
চক্রাকারে চিল
মাথার উপর দিয়ে ডানা মেলে
উড়ে যায়
মেঘের জানলার দিকে। আশ্বিন বলতেই
আলোর-তরঙ্গে-ধোয়া দৃশ্যাবলি চোখের সমুখে
দেখতে পাই।
দেখি নদী, দেখি নৌকা, গেরুয়া বাদাম
স্রোতের দুরন্ত টানে ঘুরে যায়।
এমন আশ্বিন ছিল একদা, এখন
বাহির-পৃথিবী থেকে তাড়া খেয়ে ভিতরে ঢুকেছে।
বাহিরে আঁধার।
লোভ... | 1 | চিন্তামূলক |
5055 | আজ | স্মরণজিৎ চক্রবর্তী | সারাদিন আজ বৃষ্টি আসুক পাখি
ভেজা গাছেদের ডানায় বসুক ঘুম
আমিও নাহয় তোমার দু চোখে রাখি
মেঘ জমা কোনও পাহাড়ের মরসুমতুমিও কোথাও আলো ছায়া বেঁচে থাকো
মেঘ পিঠে নিয়ে আমিও বেরই ট্রাম
বড় গাছেদের গোপনে পালক রাখো
শহরে ওড়াও নরম গোলাপি খামসাদা কাগজের মনমরা আলো ভাসে
বুকের শহর বহুদিন ভাঙাচোরা
প্যাস্টেল রঙে কারা যেন ফিরে আসে…
বিগত ... | 0 | প্রেমমূলক |
647 | তুমি কি বিশ্বাসহন্তা | জয় গোস্বামী | তুমি কি বিশ্বাসহন্তা? না, তুমি বিশ্বাসী?
তোমার পিছনে ঘুরছে জাঁতা ও আগুনচক্র
তোমার সম্মুখে উড়ছে সোনার পতঙ্গ আর ডানামেলা বাঁশি…
মাঝখানে অশ্বত্থগাছ। মাঝখানে দড়ি আর ফাঁসি। | 4 | রূপক |
2598 | কৃতীর প্রমাদ | রবীন্দ্রনাথ ঠাকুর | টিকি মুণ্ডে চড়ি উঠি কহে ডগা নাড়ি,
হাত-পা প্রত্যেক কাজে ভুল করে ভারি।
হাত-পা কহিল হাসি, হে অভ্রান্ত চুল,
কাজ করি আমরা যে, তাই করি ভুল। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
1976 | গোলাপের বংশে জন্ম | মহাদেব সাহা | আমরা কেউ সঙ্ঘসেবকের দলে নেই, আমরা চিরদহনদাহনপ্রিয়
মানুষের জন্ম সহোদর
আমরা কবি ও কামুক আমরা পূণ্যাত্মা সন্ন্যাসী
আমরা সামাজিক স্বাস্থ্যসুখবঞ্চিত স্বাধীন
আমাদের হাতে শুদ্ধ-সংরক্ত গোলাপ তবু কাঁটার আঘাতে
ক্ষত আহত অস্থির
এই শোকে সুখে বড়ো ভালো আছি, বড়ো ভালো আছি যেন
এই ছায়াতে মায়াতে।
মধ্যরাতে আমাদের দাম্পত্যবিবাহ, সবুজ শরীর স... | 1 | চিন্তামূলক |
1876 | দুটি বিশ্ব | মলয় রায়চৌধুরী | আমরা তো জানি রে আমরা সেরে ওঠার অযোগ্য
তাই বলে বৃষ্টির প্রতিধ্বনিতে ভেজা তোদের কুচুটে ফুসফুসে
গোলাপি বর্ষাতি গায়ে কুঁজো ভেটকির ঝাঁক সাঁতরাবে কেন
তোদের নাকি ধমনীতে ছিল ছাইমাখা পায়রাদের একভাষী উড়াল
শুনেছি অন্ধের দিব্যদৃষ্টি মেলে গাবদাগতর মেঘ পুষতিস
বগলে গুঁজে রাখতিস গাধার চিল্লানিতে ঠাসা রোজনামচা
আর এখন বলছিস ভোটদান তো দ... | 2 | মানবতাবাদী |
2913 | নির্ঝরের স্বপ্নভঙ্গ - প্রাথমিক রচনা | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি এ প্রভাতে প্রভাতবিহগ
কী গান গাইল রে!
অতিদূর দূর আকাশ হইতে
ভাসিয়া আইল রে!
না জানি কেমনে পশিল হেথায়
পথহারা তার একটি তান,
আঁধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া
গভীর গুহায় নামিয়া নামিয়া
আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া
ছুঁয়েছে আমার প্রাণ।
আজি এ প্রভাতে সহসা কেন রে
পথহারা রবিকর
আলয় না পেয়ে পড়েছে আসিয়ে
আমার প্রাণের ‘পর!
ব... | 1 | চিন্তামূলক |
241 | উম্মত আমি গুনাহগার | কাজী নজরুল ইসলাম | উম্মত আমি গুনাহগার
(সুন্ধু ভৈরবী- কার্ফা)উম্মত আমি গুনাহগার
তবু ভয় নাহি রে আমার
আহমদ আমার নবী
যিনি খোদ হাবিব খোদার।।যাঁহার উম্মত হতে চাহে সকল নবী,
তাহারি দামন ধরি' পুলসিরাত হব পার।।কাঁদিবে রোজ হাশরে সবে
যবে নাফসি ইয়া নাফসি রবে,
ইয়া উম্মতী বলে একা কাঁদিবেন আমার মোখতার।।কাঁদিবেন সাথে মা ফাতিমা ধরিয়া আরশ আল্লার
হোসায়... | 3 | ভক্তিমূলক |
2187 | বাঙালি রক্তের মত লাল-2 - | মোহাম্মদ কামাল | রক্তের আলকাতরা অন্ধকারে বধ্যরাত্রিদালি’র চোয়ানো ঘড়ির মত মহাকালে জমাটধ্বংস চমকে উজ্জ্বলন্ত পলকের লোমহর্ষ লাল! গলনাঙ্কে হিমালয় এত ফিনকি ধারা কখনো দ্যাখেনিকখনো দ্যাখেনি এত জল বঙ্গোপসাগরকখনো মাখেনি কোন মুক্তিযুদ্ধ এত সংশপ্তকের হৃৎপিণ্ডের লাভালক্ষপ্রাণের ঘনীভূত একছোপ চোয়ানো রক্তের মতমহাকালের প্রকাশ্য দিবালোকে জমাটবাংলাদেশে... | 6 | স্বদেশমূলক |
32 | সাবেকি | অমিয় চক্রবর্তী | গেলো
গুরুচরণ কামার, দোকানটা তার মামার,
হাতুড়ি আর হাপর ধারের ( জানা ছিল আমার )
দেহটা নিজস্ব |
রাম নাম সত্ হ্যায়
গৌর বসাকের প’ড়ে রইল ভরন্ত খেত খামার|
রাম নাম সত্ হ্যায় ||
দু-চার পিপে জমিয়ে নস্য হঠাত্ ভোরে হ’লো অদৃশ্য—
ধরনটা তার খ্যাপারই—
হরেকৃষ্ণ ব্যাপারি |
রাম নাম সত্ হ্যায়
ছাই মেখে চোখ শূণ্যে থুয়ে, পেরেকের খাট তাতে শ... | 1 | চিন্তামূলক |
4216 | নৌকা কাহিনী | শামসুর রাহমান | কিছুক্ষণের জন্যে, এই ধরো চব্বিশ-ঘণ্টাব্যাপী, একটা জোয়ার
এসেছিল। লোকগুলো আনন্দ। টগবগে ছন্দোমায় কোনো কবিতা
যেমন মাতিয়ে রাখে সবাইকে, তেমনি। একটি নৌকা,
ছিপছিপে, ঔদার্যে অলংকৃত, জলে ভাসতে ভাসতে ওদে,
যারা তীরে দাঁড়িয়ে দূরে থেকে দেখছিল খেলাচ্ছলে
ঢেউয়ে ঢেউয়ে নৌকায় দোলা, বলে, “অনুপম সূর্যোদয়
দেখাব তোমাদের। তোমরা ভরাট গলায় জয়ধ্ব... | 4 | রূপক |
4558 | হাতেম তাই কিংবা শের আফগান | শামসুর রাহমান | সন্ধ্যে হলেই লোকটা দাতা
হাতেম তাই। তখন তার মুখ থেকে লাগাতার
মণিরত্ন ঝরে, আবার যাতা
শব্দ বেরুতে থাকে, যা নিমেষে নর্দমার
প্রতিযোগী করে তোলে ওর
কণ্ঠনালীকে। লোকটা পকেট উজাড় ক’রে
মধ্যরাতে রিকশায় পায়ের ওপর
পা তুলে ফিরে আসে নিজস্ব গলির মোড়ে।মেঘের ভেতর দিয়ে সে হেঁটে যায়
একা-একা, ভাড়াটে বাড়িটাকে ওর মনে হয়
বাদশাহী আমলের আলিশান ম... | 2 | মানবতাবাদী |
3625 | মুহূর্তে শতাব্দী | শক্তি চট্টোপাধ্যায় | ওই বাড়ি, শিরীষের পাতায় আহত…
এ-সত্য মৃত্যুর হিম ছোঁয়া দিয়ে তাকে
ব’লে যাবে, আজই নয়, কিন্তু কাল তোর
মসৃণ চূড়াটি ভাঙবো, পলেস্তরা খশাবো পীযূষে
ভাঙবো, ভেঙে টুকরো করবো ইট কাঠ পাথর প্রতিমা
শব্দের…শিরীষ তাই ছুঁয়ে গেলো মহিমা দুপুরে
চুল-নাড়া খুশকি যেন, বালক বোকার পচা রাগ
নিতান্ত সামান্য তার ঝরে-পড়া ধেয়ানি শহরে
মসজিদের পাশাপাশি, ক... | 1 | চিন্তামূলক |
4850 | আমিও ছিলাম | সুনীল গঙ্গোপাধ্যায় | পাঁচজনে বলে পাঁচ কথা, আমি নিজেকে এখনো চিনি না
চেয়েছিলাম তো সকালবেলার শুদ্ধ মানুষ হতে
দশ দিকে চেয়ে আলোর আকাশে আয়নায় মুখ দেখা
আমিও ছিলাম, আমিও ছিলম, এই সুখে নিশ্বাস
জনি না কোথায় ভূল হয়ে যায়, ছায়া পড়ে ঘোর বনে
ঝড়ে বৃষ্টিতে পায়ে পায়ে হেঁটে যাকে মনে করি বন্ধু
সে মুখ ফিরিয়ে চলে যায়, চোখে অচেনা মতন ভ্রূকুটি
নেশায় রক্ত উম্মাদ হ... | 0 | প্রেমমূলক |
234 | ইন্দু-প্রয়াণ | কাজী নজরুল ইসলাম | (কবি শরদিন্দু রায়ের অকালমৃত্যু উপলক্ষ্যে)বাঁশির দেবতা! লভিয়াছ তুমি হাসির অমর-লোক,
হেথা মর-লোকে দুঃখী মানব করিতেছি মোরা শোক!
অমৃত-পাথারে ডুব দিলে তুমি ক্ষীরোদ-শয়ন লভি,
অনৃতের শিশু মোরা কেঁদে বলি, মরিয়াছ তুমি কবি!
হাসির ঝঞ্ঝা লুটায়ে পড়েছে নিদাঘের হাহাকারে,
মোরা কেঁদে বলি, কবি খোয়া গেছে অস্ত-খেয়ার পারে!আগুন-শিখায় মিশেছে ত... | 9 | শোকমূলক |
3306 | শূন্য পাতার অন্তরালে | রবীন্দ্রনাথ ঠাকুর | শূন্য পাতার অন্তরালে
লুকিয়ে থাকে বাণী,
কেমন করে আমি তারে
বাইরে ডেকে আনি।
যখন থাকি অন্যমনে
দেখি তারে হৃদয়কোণে,
যখন ডাকি দেয় সে ফাঁকি—
পালায় ঘোমটা টানি। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.