id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
902 | ছায়া-প্রিয়া | জীবনানন্দ দাশ | দুপুররাতে ও কার আওয়াজ!
গান কে গাহে,- গান না!
কপোত-বধূ ঘুমিয়ে আছে
নিঝুম ঝিঁঝির বুকের কাছে;
অস্তচাঁদের আলোর তলে
এ কার তবে কান্না!
গান কে গাহে,- গান না!
শার্শি ঘরের উঠছে বেজে,
উঠছে কেঁপে পর্দা!
বাতাস আজি ঘুমিয়ে আছে
জল-ডাহুরের বুকের কাছে;
এ কোন্ বাঁশি শার্শি বাজায়
এ কোন হাওয়া ফর্দা
দেয় কাঁপিয়ে পর্দা!
নূপুর কাহার বাজল রে... | 0 | প্রেমমূলক |
2773 | তুমি এবার আমায় লহো | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি এবার আমায় লহো হে নাথ, লহো।
এবার তুমি ফিরো না হে–
হৃদয় কেড়ে নিয়ে রহো।
যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তোমার আলোয় জীবন মেলে
যেন জাগি অহরহ।কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে
তোমার আপন বাণী কহো।কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে... | 3 | ভক্তিমূলক |
823 | অবরোধ | জীবনানন্দ দাশ | বহুদিন আমার এ-হৃদয়কে অবরোধ ক’রে র’য়ে গেছে;
হেমন্তের স্তব্ধতায় পুনরায় ক’রে অধিকার।
কোথায় বিদেশে যেন
এক তিল অধিক প্রবীণ এক নীলিমায় পারে
তাহাকে দেখিনি আমি ভালো ক’রে,- তবু মহিলার
মনন-নিবিড় প্রাণ কখন আমার চোখঠারে
চোখ রেখে ব’লে গিয়েছিলোঃ
‘সময়ের গ্রন্থি সনাতন, তবু সময়ও তা বে’ধে দিতে পারে?’
বিবর্ণ জড়িত এক ঘর;
কি ক’রে প্রাসাদ ত... | 0 | প্রেমমূলক |
2115 | সেসব | মহাদেব সাহা | আমার কাছে কেউ কেউ জানতে চায় পৃথিবীর কোন নারীকে
আমি প্রথম ভালোবাসি
কেউ কেউ জানতে চায় কাকে আমি প্রথম চিঠি লিখি,
কেউ বলে, প্রথম গোপনে কোন নামটি আমি লিখে রেখেছিলাম;
প্রথম আমি কী দেখে মুগ্ধ হই, প্রথম কার হাত ধরি
আমার প্রথম স্মৃতির এই সব প্রশ্নে আমি ঠিক কিছুই
বলতে পারি না, বোকার মতো চেয়ে থাকি।প্রথম অশ্রুবিন্দুর কথা কার মনে থ... | 0 | প্রেমমূলক |
2471 | আসা-যাওয়ার পথ চলেছে | রবীন্দ্রনাথ ঠাকুর | আসা-যাওয়ার পথ চলেছে
উদয় হতে অস্তাচলে,
কেঁদে হেসে নানান বেশে
পথিক চলে দলে দলে।
নামের চিহ্ন রাখিতে চায়
এই ধরণীর ধুলা জুড়ে,
দিন না যেতেই রেখা তাহার
ধুলার সাথে যায় যে উড়ে। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
579 | অন্ধকার আকাশবাতি | জয় গোস্বামী | অন্ধকার আকাশবাতি
এই সড়কে নয়ন
ফাটল, খাদ, গর্ত–সব
ধসে পড়ার সুযোগ
পার ক’রে আর মাটির ওপর
ফুটে বেরোনো দাঁত
ব্যর্থ ক’রে, নিশিজাগর,
জলের নীচে শয়ন!
জলে তৈরী সড়ক, তাতে
আকাশবাতি ফেলে
রাস্তা দ্যাখে অন্ধ–পাশে
এক সন্ধ্যাকাশ
দুই সঙ্গী হাঁটে, তাদের
গমনপথ থেকে
কাঁটা, কামড়, গরল আদি
গুপ্তকীট নাশ! | 4 | রূপক |
567 | ইতিহাস হাসে -গোলাম কিবরিয়া পিনু | গোলাম কিবরিয়া পিনু | কোন অভীষ্টের জন্যে এ রকম ছায়া নিয়ে যুক্ত
শুদ্ধ হচ্ছে কার হাতে কার মুক্তিযুদ্ধ?তর্ক নামে শীতলতায় কিংবা উত্তাপে
সূক্ষ্মভাবে ফেলে দিচ্ছি কাউকে কাউকে খাপে!
রাজমুকুটের চাপে!দৃষ্টিগ্রাহ্য যা কিছু তা পিছু পিছু টেনে
বোধগম্য কারণে-বারণে
কীযে তোলা হচ্ছে ক্রেনে আর কীযে তোলা হচ্ছে ট্রেনে।
কোন দফতর থেকে দেওয়া হচ্ছে খেতাপ-সর্বস্... | 2 | মানবতাবাদী |
2057 | ভালোবাসা আমি তোমার জন্য | মহাদেব সাহা | ভালোবাসা আমি তোমাকে নিয়েই
সবচেয়ে বেশি বিব্রত আজ
তেমাকে নিয়েই এমন আহত
এতো অপরাধী, এতো অসহায়!
তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই
তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারী।
ভালোবাসা তুমি ফুল হলে তার
ফুলদানি পেতে অভাব ছিলো না,
মেঘ হলে তুমি সুদূর নীলিমা
তোমাকে দিতাম উড়ে বেড়াবার;
জল হলে তুমি সমুদ্র ছিলো
তোমারই জন্য অসীম পাত্র-
প্রসাধনী হলে তোমাকে ... | 0 | প্রেমমূলক |
786 | বস্তীর মেয়ে | জসীম উদ্দীন | বস্তীর বোন, তোমারে আজিকে ছেড়ে চলে যেতে হবে,
যত দূরে যাব তোমাদের কথা চিরদিন মনে রবে।
মনে রবে, সেই ভ্যাঁপসা গন্ধ অন্ধ-গলির মাঝে,
আমার সে ছোট বোনটির দিন কাটিছে মলিন সাজে।
পেটভরা সে যে পায় না আহার, পরনে ছিন্নবাস,
দারুণ দৈন্য অভাবের মাঝে কাটে তার বারোমাস।
আরো মনে রবে, সুযোগ পাইলে তার সে ফুলের প্রাণ,
ফুটিয়া উঠিত নানা রঙ লয়ে ... | 2 | মানবতাবাদী |
4187 | নব্বইয়ের একজন শহীদের স্ত্রীকে দেখে | শামসুর রাহমান | শামিয়ানার নিচে তাকে দেখলাম বিষাদাবৃতা
দুপুরবারোটায়,
যার হাতে এখন মেহেদির রঙের বদলে
জীবনসঙ্গীর বুকের জমাট রক্তের অদৃশ্য ছোপ।তার শোকস্তব্ধ মুখ থেকে বারবার
সরিয়ে নিচ্ছিলাম দৃষ্টি;
অসম্ভব এই শোকের দিকে
নিষ্পলক চেয়ে থাকা। আমার ভেতরে রাগী এক বাজপাখির
ডানা ঝাপটানি, সেই পাখির চঞ্চু আর নখর
প্রসারিত হস্তারকদের প্রতি, যারা হেনেছে... | 2 | মানবতাবাদী |
4557 | হাতির শুঁড় | শামসুর রাহমান | আদ্যিকালের বেবাক কিছুই অলৌকিক।
পক্ষীরাজের পক্ষছায়ায় দিগ্ধিদিক
নীল আকাশে উড়ত কত রাজকুমার।
আদ্যিকালের আজব কথার নেই শুমার!ফলত সদা সোনার ডালে হীরের ফল,
জাগত জ্বেলে ঘিরের প্রদীপ লালকমল,
অসির খেলায় দৈত্যদানো করত বধ।
মরুভূমি, দূরের পাহাড়, মায়ার হ্রদ
উড়ন্ত সেই গালিচাটায় হচ্ছে পার।
সাত সফরে এই জীবনের সত্যসার
সিন্দাবাদের নখমুকুর... | 4 | রূপক |
1215 | রাতগুলো | তসলিমা নাসরিন | একদিন অনেক রাতে ফোন করলে,
ঘুম থেকে জেগে সে ফোন ধরতে ধরতে অনেকটা সময় চলে গেল
ইস আরেকটু হলে তো রেখেই দিতে!
সেই থেকে কোনও রাতেই এখন আর আমি ঘুমোই না,
যদি ফোন করো!
যদি কথা বলতে ইচ্ছে করো!
অনেক অনেক কথা আমি মনে মনে মুখস্ত করে রাখি তোমাকে বলবো বলে,
যদি কোনওদিন কথা শুনতে ইচ্ছে করো!
দিনে তো ঘুমোইই না, দিনে তো হঠাৎ হঠাৎ ফোন করই... | 0 | প্রেমমূলক |
3336 | সত্যের সংযম | রবীন্দ্রনাথ ঠাকুর | স্বপ্ন কহে, আমি মুক্ত, নিয়মের পিছে
নাহি চলি। সত্য কহে, তাই তুমি মিছে।
স্বপ্ন কয়, তুমি বদ্ধ অনন্ত শৃঙ্খলে।
সত্য কয়, তাই মোরে সত্য সবে বলে। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3879 | এখানে দরজ ছিলো | শামসুর রাহমান | এখানে দরজা ছিল, দরজার ওপর মাধবী
লতার একান্ত শোভা। বারান্দায় টব, সাইকেল
ছিল, তিন চাকা-অলা, সবুজ কথক একজন
দ্বারবন্দি। রান্নাঘর থেকে উঠতো রেশমী ধোঁয়া।মখমল গায়ে কেউ, এঁটোকাঁটাজীবী, অন্ধকারে
রাখতো কখনো জ্বেলে এক জোড়া চোখ। ভোরবেলা
খবর কাগজে মগ্ন কে নীরব বিশ্ব-পর্যটক
অকস্মাৎ তাকাতেন কাকময় দেয়ালের দিকে।ভাবতেন শৈশবের মাঠ,... | 1 | চিন্তামূলক |
569 | মুক্তি | গোলাম কিবরিয়া পিনু | মোল্লাচর থেকে কালাসোনা চর পর্যন্ত হেঁটেছে
কতদিন, বালুচর পাড়ি দিয়ে গিয়েছে উত্তরে
নদীতে সাঁতার
আঁধারের রাত শরীরে মিশানো শিহরনে
পার হয়ে গেছে শত্রু কবলিত রসুলপুরের
বাঁধ, ঠাঁই নিয়েছিল কখনো গোয়াল ঘরে
কখনো পলের পুন্জে, শীতকে করেছে
পরাজিত, উষ্ণ —
আশায় আশায়। ভাসানো ভেলায় গেছে
উজানে স্রোতের বিপরীতে
উলিপুর। দূর নয়, জনতা... | 6 | স্বদেশমূলক |
3673 | স্মৃতি _ কৈশোরিক | শহীদ কাদরী | অদৃশ্য ফিতে থেকে ঝুলছে রঙিন বেলুন
রাত্রির নীলাভ আসঙ্গে আর স্বপ্নের ওপর
যেন তার নৌকা- দোলা; সোনার ঘণ্টার ধ্বনি
ছড়িয়ে পড়ছে সমস্ত শহরের! আমি ফিরলাম
ঝর্ণার মতো সেই গ্রীষ্ম দিনগুলোর ভেতর
যেখানে শীৎকার, মত্ততা আর বেলফুলে গাঁথা
জন্মরাত্রির উৎসবের আলো; দীর্ঘ দুপুর ভরে
অপেমান ঘোড়ার ভৌতিক পিঠের মতো রাস্তাগুলো,
গলা পিচে তরল বুদ্ব... | 1 | চিন্তামূলক |
4329 | বেলা অবেলার তাঁর বাণী | শামসুর রাহমান | বড় বেশি অস্থিরতা গোধূলিতে আমাকে দখল
করে নিয়ে জনহীন ঘরে ডানে বামে
ঘোরাচ্ছে ভীষণ। এ বয়সে
এ রকম ছটফটে আচরণ খুব বেমানান
ব’লে মৃদু হাসবেন অনেকেই। এমনকি কেউ
মস্তিষ্কের বিকৃতি ভেবেই দুশ্চিন্তায় মজবেন।ব্যাপারটি বুঝতে পেরেও দ্রুত করি পায়চারি
ঘরের ভেতর। ঘন ঘন চোখ যায়
পুরনো দেয়ালে, উড়ে-যাওয়া পাখি আর আকাশের
নীলে, অকস্মাৎ চুপচাপ
লে... | 1 | চিন্তামূলক |
1415 | কাম্ সেপটেমবর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কনেকটিকাট অ্যাভেনিউয়ের উপরে আমি দাঁড়িয়ে ছিলুম।
তখন সেপটেমবর মাস,
নতুন বিশ্বে গাছের পাতা তখন হলুদ হয়ে যাচ্ছে।
শেষ রাত্তিরে বৃষ্টি হয়েছিল,
রাস্তার উপরে তার চিহ্ন তখনও মুছে যায়নি।
ইতস্তত জলের বৃত্ত,
তার মধ্যে ঝিকিয়ে উঠছে সকালবেলার রোদ্দুর।
দাঁড়িয়ে-দাঁড়িয়ে আমি দেখছিলুম।
কাফেটেরিয়ায় গান বাজছিল:
কাম্ সেপটেমবর।
আমি দেখেছিলু... | 5 | প্রকৃতিমূলক |
1126 | হিন্দু-মুসলমান | জীবনানন্দ দাশ | মহামৈত্রীর বরদ-তীর্থে-পুণ্য ভারতপুরে
পূজার ঘন্টা মিশিছে হরষে নমাজের সুরে সুরে!
আহ্নিক হেথা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে,
মুয়াজ্জেনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে,
জপে ঈদগাতে তসবি ফকির, পূজারী মন্ত্র পড়ে,
সন্ধ্যা-উষার বেদবাণী যায় মিশে কোরানের স্বরে;
সন্ন্যাসী আর পীর
মিলে গেছে হেথা,-মিশে গেছে হেথা মসজিদ , মন্দির!
কে বলে ... | 2 | মানবতাবাদী |
101 | একসময় ইচ্ছে জাগে, এভাবেই | আবুল হাসান | একসময় ইচ্ছে জাগে, মেষপালকের বেশে ঘুরিফিরি;
অরণ্যের অন্ধকার আদিম সর্দার সেজে মহুয়ার মাটির বোতল
ভেঙ্গে উপজাতি রমণীর বল্কল বসন খুলে জ্যোৎস্নায় হাঁটু গেড়ে বসি-আর তারস্বরে বলে উঠি নারী, আমি মহুয়া বনের এই
সুন্দর সন্ধ্যায় পাপী, তোমার নিকটে নত, আজ কোথাও লুকানো কোনো
কোমলতা নেই, তাই তোমার চোখের নীচে তোমার ভ্রুর নীচে তোমার ... | 1 | চিন্তামূলক |
2152 | হিমঋতু | মাইকেল মধুসূদন দত্ত | হিমন্তের আগমনে সকলে কম্পিত,
রামাগণ ভাবে মনে হইয়া দুঃখিত।
মনাগুনে ভাবে মনে হইয়া বিকার,
নিবিল প্রেমের অগ্নি নাহি জ্বলে অার।
ফুরায়েছে সব অাশা মদন রাজার
অাসিবে বসন্ত অাশা—এই অাশা সার।
অাশায় অাশ্রিত জনে নিরাশ করিলে,
অাশাতে আশার বশ অাশায় মারিলে।
সৃজিয়াছি অাশাতরু অাশিত হইয়া,
নষ্ট কর হেন তরু নিরাশ করিয়া।
যে জন করয়ে আশ... | 5 | প্রকৃতিমূলক |
2311 | অনাবশ্যকের আবশ্যকতা | রবীন্দ্রনাথ ঠাকুর | কী জন্যে রয়েছ, সিন্ধু তৃণশস্যহীন—
অর্ধেক জগৎ জুড়ি নাচো নিশিদিন।
সিন্ধু কহে, অকর্মণ্য না রহিত যদি
ধরণীর স্তন হতে কে টানিত নদী? (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3110 | বিশুদাদা– দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধা | রবীন্দ্রনাথ ঠাকুর | বিশুদাদা–
দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধা,
বুদ্ধিতে উজ্জ্বল চিত্ত তার
সর্বদেহে তৎপরতা করিছে বিস্তার।
তন্দ্রার আড়ালে
রোগক্লিষ্ট ক্লান্ত রাত্রিকালে
মূর্তিমান শক্তির জাগ্রত রূপ প্রাণে
বলিষ্ঠ আশ্বাস বহি আনে,
নির্নিমেষ নক্ষত্রের মাঝে
যেমন জাগ্রত শক্তি নিঃশব্দ বিরাজে
অমোঘ আশ্বাসে
সুপ্ত রাত্রে বিশ্বের আকাশে।
যখন শ... | 1 | চিন্তামূলক |
4868 | কবিতা লেখার চেয়ে | সুনীল গঙ্গোপাধ্যায় | কবিতা লেখার চেয়ে কবিতা লিখবো লিবো এই ভাবনা
আরও প্রিয় লাগে
ভোর থেকে টুকটাক কাজ সারি, যেন ঘর ফাঁকা করে
সময়ে সুগন্ধ নিয়ে তৈরি হতে হবে
দরজায় পাহারা দেবে নিস্তব্ধতা, আকাশকে দিতে হবে
নারীর ঊরুর মসৃণতা, তারপর লেখা
হীরক-দ্যুতির মতো টোবল আচ্ছন্ন করে বসে থাকে
কালো রং কবিতার খাতা
আমি শিস দিই, সিগারেট ঠোঁটে, দেশলাই খুঁজি
মনে ফুরফু... | 1 | চিন্তামূলক |
3411 | স্বর্গ কোথায় জানিস কি তা ভাই | রবীন্দ্রনাথ ঠাকুর | স্বর্গ কোথায় জানিস কি তা ভাই।
তার ঠিক-ঠিকানা নাই।
তার আরম্ভ নাই,নাই রে তাহার শেষ,
ওরে নাই রে তাহার দেশ,
ওরে নাই রে তাহার দিশা,
ওরে নাই রে দিবস, নাই রে তাহার নিশা।
ফিরেছি সেই স্বর্গে শূন্যে শূন্যে
ফাঁকির ফাঁকা ফানুস
কত যে যুগ-যুগান্তরের পুণ্যে
জন্মেছি আজ মাটির 'পরে ধুলামাটির মানুষ।
স্বর্গ আজি কৃতার্থ তাই আম... | 6 | স্বদেশমূলক |
3765 | আমার নিঃসঙ্গ চঞ্চু | শামসুর রাহমান | জাভেদ এখন তুমি ভীষণ একাকী
আবেদনপত্রের মতন ঝুলে আছো মেঘের কেশর ধরে
জাভেদ তোমার গলা ফুঁড়ে
বেলফুল ঝরে রাশি রাশি
বুকে
বিশাল চোখের মতো ঘড়িজাভেদ কখনো তুমি সর্ষক্ষেতে একজন অশ্বারোহী হয়ে
সবুজ লাগাম হাতে ছুটছো কেবল
ঘোড়ার জ্বলন্ত চোখ রণধ্বস্ত শহরের নিরালা জানালা
পা দগ্ধ মিনার আর গ্রীবা
খয়েরি গীটার
তুমি সেই গীটার আঁকড়ে ধরে অতল পা... | 0 | প্রেমমূলক |
3513 | একটি কবিতা লিখবো বলে | রেদোয়ান মাসুদ | একটি কবিতা লিখবো বলে
জেগে আছি হাজার রাত
চেয়ে আছি তোমার পানে
ডায়রি খুলে বসে আছি আজ। একটি কথা বলবো বলে
মুখ খুলতে চেয়েছি শতবার
বলতে পারিনি বলে
মন খারাপ করে আছি অতপর। একটিবার তোমাকে ছুবো বলে
এগিয়ে রেখেছি দুটি হাত
ছুঁতে গিয়েও পারিনি অবশেষে
মুখেতে তাই পরেছে ভাঁজ।একটিবার তোমার পাশে বসবো বলে
অপেক্ষায় আছি কত রাত
পারবো কিনা জানি... | 0 | প্রেমমূলক |
1924 | উদ্ভিদ মানুষ | মহাদেব সাহা | মানুষের যা হবার তাই হয়, মানুষ হয় না
কোনো উদ্ভিন্ন মানুষ-
সম্পূর্ণ আলোকপ্রাপ্ত, অন্তরে বাইরে দ্যুতিময়।
সবুজ বৃক্ষের মতো যথার্থ হৃদয়বান হয় না মানুষ
হয় না সে উন্মুক্ত উদার;
মানুষের যা হবার তাই হয় তার বেশি হয় না সে
আলোকিত প্রবুদ্ধ মানুষ,
হয় না আয়ত্ত তার সব বিদ্যা, সামান্যই হয় শেখা
মানবপ্রেমের পাঠ-
বরং হিংসা আর সহিংসতা চর্চ... | 1 | চিন্তামূলক |
163 | মাতৃভাষা | ঈশ্বরচন্দ্র গুপ্ত | মায়ের কোলেতে শুয়ে ঊরুতে মস্তক থুয়ে
খল খল সহাস্য বদন।
অধরে অমৃত ক্ষরে আধ আধ মৃদু স্বরে
আধ আধ বচনরচন।।
কহিতে অন্তরে আশা মুখে নাহি কটু ভাষা
ব্যাকুল হয়েছে কত তায়।
মা-ম্মা-মা-মা-বা-ব্বা-বা-বা আবো আবো আবা আবা
সমুদয় দেববাণী প্রায়।।
ক্রমেতে ফুটিল মুখ উঠিল মনের সুখ
একে একে দেখিলে সকল।
মেসো, পিসে, খুড়ো, বাপ জুজু, ভুত, ছু... | 6 | স্বদেশমূলক |
1195 | পারো তো ধর্ষণ করো | তসলিমা নাসরিন | আর ধর্ষিতা হয়ো না, আর না
আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে
কোনও এক হারামজাদা বা কোনও হারামজাদার দল।
আমি আর দেখতে চাই না একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ,
আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ
পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।
ধর্ষিতা হয়ো না, বরং... | 2 | মানবতাবাদী |
3049 | বসন্তের আসরে ঝড় | রবীন্দ্রনাথ ঠাকুর | বসন্তের আসরে ঝড়
যখন ছুটে আসে
মুকুলগুলি না পায় ডর,
কচি পাতারা হাসে।
কেবল জানে জীর্ণ পাতা
ঝড়ের পরিচয়—
ঝড় তো তারি মুক্তিদাতা,
তারি বা কিসে ভয়। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
5011 | বড়লোক গরিবলোক | সুবোধ সরকার | বড়লোক কখনও ভোরের
আলো দেখতে পায় না
গরিব তেমনি “সুপ্রভাত” বলে না কাউকে |
বড়লোকের মেয়েরা গায়ে রোদ
লাগাতে মরিশাস যায়
গরিবের উঠোন
রোদে পুড়ে নৌকো হয়ে থাকে |
বড়লোকেরা রাত বারোটার
আগে ঘুমোতে পারে না
খালি পেটে ছোটলোকেরা ঘুমিয়ে পড়ে সন্ধে সাতটায়
|
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন
দেখে খালি পেটের ভেতর একটা বস্তি
ভরা পেটের ভেতর
এ... | 2 | মানবতাবাদী |
2180 | রাজকন্যা ও রাজপুত্র | মুহম্মদ জাফর ইকবাল | গল্প পুরো সত্য
গহীন এক জঙ্গলে থাকতো বড় দৈত্য।
ভাটার মত চোখ ছিল তার মুলার মত দাঁত
ঢেঁকির মত পা ছিল আর গাছের মত হাত।
সেই রাজ্যের রাজকন্যা কাজল কালো চোখ
রূপ দেখে তার মুগ্ধ ছিল রাজ্যের সব লোক।
একদিন সেই রাজকন্যা রাজপ্রাসাদের ছাদে
সখী নিয়ে কাজল বরণ চুলগুলো তার বাঁধে।
হাউ মাউ খাউ বলে হঠাৎ সেই দৈত্য ছুটে আসে
সখীরা সব পালায়... | 8 | হাস্যরসাত্মক |
1193 | পদ্মাবতী | তসলিমা নাসরিন | স্বাতী আর শাশ্বতী ছিল, ওদের মধ্যে কী করে যেন চলে এলো পদ্মাবতী, স্বর্গ থেকে উড়ে
এল, কোনও হাওয়া তাকে এনে দিল, স্বপ্ন তাকে এনে দিল নাকি এ পাশের বাড়ির বউ
কেউ কিচ্ছু জানে না।
ফিনফিনে শাড়িটি আর ছোটখাটো যা ছিল গাএ, খুলে ফেলে সামনে এসে দাঁড়ালো
পদ্মাবতী রূপবতী । স্বাতীর দুটো হাত আপনাতেই উঠে এলো পদ্মাবতীর বুকে ফুটে থাকা
পদ্মে। শ... | 0 | প্রেমমূলক |
2202 | কবিতার ভাসান আমার | মোহাম্মদ রফিকউজ্জামান | এইখানে এইখানে - আহা খুব যত্নে রাখো লাশ
শোকসভা আয়োজনে পবিত্রতা বড় প্রয়োজন
তা ছাড়াও এ তো নয় যে কোনো লাবণ্যময়ী -- যেন তেন জন
অন্তত নিজেকে দেখে এ আমার একান্ত বিশ্বাস
ঈশ্বরের ইচ্ছে থেকে শুরু করে অধম নশ্বর
এই আমি - ওর সাথে সৃষ্টির আনন্দে সহবাস
করেছি বিদগ্ধ হয়ে -- ওর ওষ্ঠ পীন পয়োধর
পদ্মরাগ ত্রিবেণীও পূর্ণ কামে অমূর্ত থাকেনি
আ... | 1 | চিন্তামূলক |
425 | মরণ-বরণ | কাজী নজরুল ইসলাম | এসো এসো এসো ওগো মরণ!
এই মরণ-ভীতু মানুষ-মেষের ভয় করো তো হরণ॥
না বেরিয়েই পথে যারা পথের ভয়ে ঘরে
বন্ধ-করা অন্ধকারে মরার আগেই মরে,
তাতা থইথই তাতা থইথই তাদের বুকের পরে
ভীম রুদ্রতালে নাচুক তোমার ভাঙন-ভরা চরণ॥
দীপক রাগে বাজাও জীবন-বাঁশি,
মড়ার মুখেও আগুন উঠুক হাসি।
কাঁধে পিঠে কাঁদে যেথা শিকল জুতোর-ছাপ,
নাই সেখানে মানুষ সেথা... | 2 | মানবতাবাদী |
85 | বিচূর্ণিভূত স্বপ্নের ছাই | আবিদ আনোয়ার | কী করে বলবো ভুলে গেছি সব
সঞ্চয়ে আর স্মৃতির কণাও নাই--
এখনও তো এই ধূসর মগজে
বিচূর্ণিভূত স্বপ্নের ছাই ঝড় তোলে প্রতিদিন।
ভেবে খুব হাসি পায়:
নাগিনীর গ্রাসে অর্ধবিলীন ব্যাঙ যেন আমি কেউ
আর্দ্র করুণ অন্তিম ডাকে জীবনকে ভেংচাই।মরণের আগে এমনি ক’দিন
বাঁকা হেসেছিলো অমলের বউ
গভীর নিশীথে ডাক দিতো যাকে কদমের ডাল--
দড়ি হাতে নিয়ে জোনাক... | 1 | চিন্তামূলক |
2250 | সভ্যতা(!) কে | মোহাম্মদ রফিকউজ্জামান | শেষ যে কবে দেখেছিলাম, বাঁশবাগানের মাথার উপর চাঁদ !
বাঁশ বাগানই নেই সেখানে,
দাঁড়িয়ে তোর ইট-পাথরের কঠিন আর্তনাদ ।।বন বনানী আবাদি খেত ঝিঁঝিঁ পোকার ডাক
খা গিলে খা সবুজ যতো,
নদ নদি বিল হোক নিহত
বাঁচুক রে তোর সর্বগ্রাসী ক্ষুধাই বেঁচে থাক ।
ধর্ষিতা এই প্রকৃতিকে রোজ দেখা তোর সর্বনাশের ফাঁদ ।।ফাঁদের পরে ফাঁদ পেতেছিস, এবারে তুই ... | 5 | প্রকৃতিমূলক |
2532 | এবার নীরব করে দাও হে তোমার | রবীন্দ্রনাথ ঠাকুর | এবার নীরব করে দাও হে তোমার
মুখর কবিরে।
তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে
বাজাও গভীরে।
নিশীথরাতের নিবিড় সুরে
বাঁশিতে তান দাও হে পুরে
যে তান দিয়ে অবাক কর’
গ্রহশশীরে।যা-কিছু মোর ছড়িয়ে আছে
জীবন-মরণে,
গানের টানে মিলুক এসে
তোমার চরণে।
বহুদিনের বাক্যরাশি
এক নিমেষে যাবে ভাসি,
একলা বসে শুনব বাঁশি
অকূল তিমিরে। | 3 | ভক্তিমূলক |
2212 | ছড়া - ৪ | মোহাম্মদ রফিকউজ্জামান | অ-য় অজগর তেড়ে আসুক
যা বলতে চায়, ঝেড়ে কাশুক
আ-এর আমে ভাগ দেবোনা
গা পেতে আর দাগ নেবো না
তাইলে কিসের ভয়?
দেখেনি কি পিচ্চিগুলো
দেশের মাটি দেশের ধুলো
ভালোবেসে বুকের জোরে
প্রাণটাকেও তুচ্ছ করে
আনতে পারে জয় ?
আজকে যতোই আসুক তেড়ে
চোয়াল ধরেই ফেলবো ফেড়ে
গিলে খাওয়ার হীন লালসা
বিষের বারুদ পেটে পোষা
হজম হবার নয় । | 2 | মানবতাবাদী |
5027 | চিরকুট | সুভাষ মুখোপাধ্যায় | শতকোটি প্রণামান্তে
হুজুরে নিবেদন এই_
মাপ করবেন খাজনা এ সন
ছিটেফোঁটাও ধান নেই। মাঠেঘাটে কপাল ফাটে
দৃষ্টি চলে যত দূর
খাল শুক্নো বিল শুক্নো
চোখের কোলে সমুদ্দুর। হাত পাতব কার কাছে কে
গাঁয়ে সবার দশা এক
তিন সন্ধে উপোস দিয়ে
খাচ্ছি আজ বুনো শাক। পরনে যা আছে তাতে
ঢাকা যায় না লজ্জা
ঘটি বাটি বেচেছি সব
আছে বলতে ছিল যা। এ দুর্দিনে... | 2 | মানবতাবাদী |
2682 | চিত্ত আমার হারাল আজ | রবীন্দ্রনাথ ঠাকুর | চিত্ত আমার হারাল আজ
মেঘের মাঝখানে,
কোথায় ছুটে চলেছে সে
কোথায় কে জানে।
বিজুলি তা’র বীণার তারে
আঘাত করে বারে বারে,
বুকের মাঝে বজ্র বাজে
কী মহাতানে।পুঞ্জ পুঞ্জ ভারে ভারে
নিবিড় নীল অন্ধকারে
জড়াল রে অঙ্গ আমার,
ছড়াল প্রাণে।
পাগল হাওয়া নৃত্যে মাতি
হল আমার সাথের সাথি,
অট্টহাসে ধায় কোথা সে–
বারণ না মানে।তিনধরিয়া, ১৮ জ্যৈষ্ঠ, ১৩... | 3 | ভক্তিমূলক |
2303 | অদৃষ্টের হাতে লেখা | রবীন্দ্রনাথ ঠাকুর | অদৃষ্টের হাতে লেখা সূক্ষ্ম এক রেখা,
সেই পথ বয়ে সবে হয় অগ্রসর।
কত শত ভাগ্যহীন ঘুরে মরে সারাদিন
প্রেম পাইবার আগে মৃত্যু দেয় দেখা,
এত দূরে আছে তার প্রাণের দোসর!
কখন বা তার চেয়ে ভাগ্য নিরদয়,
প্রণয়ী মিলিল যদি–অতি অসময়!
“হৃদয়টি?’ “দিয়াছি তা!’ কান্দিয়া সে কহে,
“হাতখানি প্রিয়তম?’ “নহে, নহে, নহে!’ Matthew Arnold
(অনুবাদ কবিতা... | 0 | প্রেমমূলক |
4779 | কাতুকুতু বুড়ো | সুকুমার রায় | আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,
কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার!
সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি—
কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি।
কোথায় বাড়ি কেউ জানে না, কোন্ সড়কের মোড়ে,
একলা পেলে জোর ক’রে ভাই গল্প শোনায় প’ড়ে।
বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশী,
শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি।
না আছে ... | 8 | হাস্যরসাত্মক |
737 | আমার বাড়ি | জসীম উদ্দীন | আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেব সুখে
তারা ফুলের মালা গাঁথি,
জড়িয়ে দেব বুকে।
গাই... | 0 | প্রেমমূলক |
890 | গোধূলি সন্ধির নৃত্য | জীবনানন্দ দাশ | দরদালানের ভিড়- পৃথিবীর শেষে
যেইখানে প'ড়ে আছে- শব্দহীন- ভাঙ্গা-
সেইখানে উঁচু-উঁচু হরীতকী গাছের পিছনে
হেমন্তের বিকেলের সূর্য গোল- রাঙা-চুপে-চুপে ডুবে যায়- জ্যোৎস্নায়।
পিপুলের গাছে ব'সে পেঁচা শুধু একা
চেয়ে দ্যাখে; সোনার বলের মতো সূর্য আর
রূপার ডিবের মতো চাঁদের বিখ্যাত মুখ দেখা।হরীতকী শাখাদের নিচে যেন হীরের স্ফুলিঙ্গ
আর স্... | 1 | চিন্তামূলক |
3122 | বৃক্ষবন্দনা | রবীন্দ্রনাথ ঠাকুর | অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ,
ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা
ছন্দোহীন পাষাণের বক্ষ-'পরে; আনিলে বেদনা
নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে। সেদিন অম্বর-মাঝে
শ্যামে নীলে মিশ্রমন্ত্রে স্বর্গলোকে জ্যোতিষ্কসমাজে
মর্তের মাহাত্ম্যগান করিলে ঘোষ... | 3 | ভক্তিমূলক |
2108 | সব তো আমারই স্বপ্ন | মহাদেব সাহা | সব তো আমারই স্বপ্ন মাথার উপরে এই যে কখনো
উঠে আসে মরমী আকাশ কিংবা স্মৃতি ভারাতুর চাঁদ
মেলে ধরে রূপকাহিনীর গাঢ় পাতা। কোনো এক
কিশোর রাখাল কী করে একদা দেখা পেয়ে গেলো
সেই রাজকুমারীর আর পরস্পর ভাসালো গন্ডোলা।
সেও তো আমারই স্বপ্ন রূপময় এই যে ভেনিস
কী যে সিক্ত বাষ্পাকুল ছিলো একদিন রঙিন বর্ষণে
শিল্পের গৌরবে তার মুখচ্ছবি উদ্ভাসি... | 2 | মানবতাবাদী |
1028 | যতদিন পৃথিবীতে | জীবনানন্দ দাশ | যতদিন পৃথিবীতে জীবন রয়েছে
দুই চোখ মেলে রেখে স্থির
মৃত্যু আর বঞ্চনার কুয়াশার পারে
সত্য সেবা শান্তি যুক্তির
নির্দেশের পথ ধ’রে চ’লে
হয়তো-বা ক্রমে আরো আলো
পাওয়া যাবে বাহিরে—হৃদয়ে;
মানব ক্ষয়িত হয় না জাতির ব্যক্তির ক্ষয়ে।ইতিহাস ঢের দিন প্রমাণ করেছে
মানুষের নিরন্তর প্রয়াণের মানে
হয়তো-বা অন্ধকার সময়ের থেকে
বিশৃঙ্খল সমাজের পানে... | 1 | চিন্তামূলক |
779 | পালের নাও | জসীম উদ্দীন | পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-
ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও !
কপিল-সারি গাইয়ের দুধ যেয়ো পান করে,
কৌটা ভরি সিঁদুর দেব কপালটি ভরে।
গুরার গায়ে ফুল চন্দন দেব ঘষে ঘষে,
মামা-বাড়ির বলব কথা-শুনো বসে বসে।
কে যাওরে পাল-ভরে কোন দেশে ঘর,
পাছা নায়ে বসে আছে কোন সওদাগর ?
কোন দেশে কোন গাঁয়ে হিরে ফুল ঝরে,
কোন দেশে হিরা... | 6 | স্বদেশমূলক |
4248 | প্রণয়কৌতুকী তুই | শামসুর রাহমান | প্রণয়কৌতুকী তুই, ওরে যদি বলি সরাসরি,
ছিনালি স্বভাব তোর, সুনিশ্চিত জানি
হবে না সত্যের অপলাপ। একদা দুপুরে তুই,
সে তো আজ নয়, যৌবনের জ্বলজ্বলে
ফাল্গুনে আমার থরথর
পিপাসার্ত ওষ্ঠে দিয়েছিলি এঁকে প্রগাঢ় চুম্বন।অপরূপ আলিঙ্গনে সেই যে আমাকে বেঁধেছিলি,
অতীন্দ্রিয় সেই গাঢ় স্পর্শে করেছি ভ্রমণ দূর মেঘলোকে,
স্বর্গীয় হ্রদের তীরে শুয়ে
অ... | 0 | প্রেমমূলক |
1364 | শুধু | নির্মলেন্দু গুণ | কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আ... | 0 | প্রেমমূলক |
2296 | অচেনা | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমারে আমি কখনো চিনি নাকো,
লুকানো নহ, তবু লুকানো থাকো।
ছবির মতো ভাবনা পরশিয়া
একটু আছ মনেরে হরষিয়া।অনেক দিন দিয়েছ তুমি দেখা,
বসেছ পাশে, তবুও আমি একা।
আমার কাছে রহিলে বিদেশিনী,
লইলে শধু নয়ন মম জিনি।বেদনা কিছু আছে বা তব মনে,
সে ব্যথা ঢাকে তোমারে আবরণে।
শূন্য-পানে চাহিয়া থাকো তুমি,
নিশ্বসিয়া উঠে কাননভূমি।মৌন তব কী কথ... | 3 | ভক্তিমূলক |
3866 | একটি মুক্তো | শামসুর রাহমান | “একটি স্বপ্নের পথে হেঁটে গিয়েছি সমুদ্রতীরে”,
বলে তুমি দিয়েছিলে স্বপ্নটির নিখুঁত বর্ণনা।
কী যে নাম সমুদ্রের ছিল না তোমার জানা, শুধু
ঝাউবীথি, গোধূলি, ক’জন ভদ্রলোক ছিল চেনা।একটি ঝিনুক তুমি দিলে বাড়িয়ে সবার হাতে
একে একে, হতশ্রী ঝিনুকটিকে ওরা দূরে ছুঁড়ে
ফেলে দিলো অবহেলে। সযত্নে কুড়িয়ে নিয়ে তার
বুক চিরে বের করি একটি অনিন্দ্য... | 0 | প্রেমমূলক |
4989 | স্বপ্ন, একুশে ভাদ্র | সুনীল গঙ্গোপাধ্যায় | কোন্ দিকে? কোন্ দিকে? আমি চিৎকার করলাম
অমনি ভিড়ের ভিতরে
একটা মোহর এসে ছিট্কে পড়লো। তৎক্ষণাৎ নৈঋত বাদ দিয়ে
সাতদিকে সাতটা রাস্তা খুলে গেল জ্যোৎস্নায়
বড় চিত্তহারী সেই পথগুলি এবং জ্যোৎস্নায়
ভিড়ের প্রতিটি টুকরো শত শত হুইস্ল বাজিলে ছুটে গেল
ব্যক্তিগত পথে পথে। কোন্ দিকে? কোন্ দিকে?
আমি তীব্র ধাবমান
কয়েকটি কলার চেপে হেঁক... | 1 | চিন্তামূলক |
3553 | শুঁকনো হৃদয় | রেদোয়ান মাসুদ | নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে
আজ যেন কিসের অভাব
হৃদয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে।
কিছুই ভাল লাগছেনা
না কোকিলের সূর,
না সেই মন ভুলানো উত্তাল হাওয়া,
জানালার দিকে তাকিয়ে তাই
আকাশের দিকে মুখ ফিরিয়ে আছি।
কই আকাশে তো আজ সূর্যের দেখা নেই?
দূর থেকে গর্জন শুনছি মেঘের
চারিদিকে তাহলে মেঘেই ঘিরে রেখেছে।
যদি একটু আলো দেখতে পেতাম
মনটা না হয়... | 0 | প্রেমমূলক |
2432 | আমার মিলন লাগি তুমি | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার মিলন লাগি তুমি
আসছ কবে থেকে।
তোমার চন্দ্র সূর্য তোমায়
রাখবে কোথায় ঢেকে।
কত কালের সকাল-সাঁঝে
তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত গৃহ-মাঝে
গেছে আমায় ডেকে।ওগো পথিক, আজকে আমার
সকল পরাণ ব্যেপে
থেকে থেকে হরষ যেন
উঠছে কেঁপে কেঁপে
যেন সময় এসেছে আজ,
ফুরালো মোর যা ছিল কাজ -
বাতাস আসে, হে মহারাজ,
তোমার গন্ধ মেখে। | 3 | ভক্তিমূলক |
4887 | ছবি খেলা | সুনীল গঙ্গোপাধ্যায় | মনে আছে সেই রাত্রি? সেই চাকভাঙা
মধুর মতন জ্যোৎস্না
উড়ো উড়ো পেঁজা মেঘ অলীক গর্ভের প্রজাপতি
দুগ্ধবর্ণ বাতাসের কখনো স্পর্শ ও ছবি খেলা
মিনারের মতোন পাঁচটি প্রচীন সুউচ্চ গাছ,
সেই
মানবিক চষা মাঠ, তিনটি দিগন্ত দূর, আরও দূর
পুকুরের ঢালু পাড়ে তুমি শুয়ে ছিলে
মনে আছে সেই রাত্রি, সঠিক পথেই ঠিক
ভুল করে যাওয়া?
বুকে কেউ চোখ ঘষে, ঊরুদ... | 0 | প্রেমমূলক |
4670 | ছুরি | সুকান্ত ভট্টাচার্য | বিগত শেষ-সংশয়; স্বপ্ন ক্রমে ছিন্ন,
আচ্ছাদন উন্মোচন করেছে যত ঘৃণ্য,
শঙ্কাকুল শিল্পীপ্রাণ, শঙ্কাকুল কৃষ্টি,
দুর্দিনের অন্ধকারে ক্রমশ খোলে দৃষ্টি।
হত্যা চলে শিল্পীদের, শিল্প আক্রান্ত,
দেশকে যারা অস্ত্র হানে, তারা তো নয় ভ্রান্ত।
বিদেশী-চর ছুরিকা তোলে দেশের হৃদয়-বৃন্তে
সংস্কৃতির শত্রুদের পেরেছি তাই চিনতে।
শিল্পীদের রক্তস... | 6 | স্বদেশমূলক |
5167 | সুন্দরের গান | হেলাল হাফিজ | হলো না, হলো না।
শৈশব হলো না, কৈশোর হলো না
না দিয়ে যৌবন শুরু, কার যেন
বিনা দোষে শুরুটা হলো না।
হলো না, হলো না।
দিবস হলো না, রজনীও না
সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন
এসব হলো না, ওসব আরও না।
হলো না, হলো না।
সন্দুর হলো না, অসুন্দরও না
জীবন হলো না, জীবনেরও না, কার যেন
কিছুই হলো না, কিচ্ছু হলো না।
হলো না। না হোক,
আমি... | 1 | চিন্তামূলক |
2125 | ঊষা | মাইকেল মধুসূদন দত্ত | ১ কনক উদয়াচলে তুমি দেখা দিলে,
হে সুর-সুন্দরি!
কুমুদ-মুদয়ে আঁখি, কিন্তু সুখে গায় পাখী,
গুঞ্জরি নিকুঞ্জে ভ্ৰমে ভ্রমর ভ্রমরী;
বরসরোজিনী ধনী, তুমি হে তার স্বজনী,
নিত্য তার প্রাণনাথে আন সাথে করি!2 তুমি দেখাইলে পথ যায় চক্রবাকী
যথা প্রাণপতি!
ব্ৰজাঙ্গনে দয়া করি, লয়ে চল যথা ... | 5 | প্রকৃতিমূলক |
4399 | মেষতন্ত্র | শামসুর রাহমান | মেষরে মেষ তুই আছিস বেশ,
মনে চিন্তার নেইকো লেশ।ডানে বললে ঘুরিস ডানে,
বামে বললে বামে।
হাবে ভাবে পৌঁছে যাবি
সোজা মোক্ষধামে।
চলায় ঢিমে তালের রেশ,
মেষরে মেষ তুই আছিস বেশ।যাদের কথায় জগৎ আলো
বোবা আজকে তারা,
মুখে তুবড়ি ছোটে যাদের
আকাট মূর্খ যারা।দিনদুপুরে ডাকাত পড়ে
পাড়ায় রাহাজানি,
দশের দশায় ধেড়ে কুমির
ফেলছে চোখের পানি।
পৃথিবীট... | 2 | মানবতাবাদী |
2449 | আর নাই রে বেলা নামল ছায়া | রবীন্দ্রনাথ ঠাকুর | আর নাই রে বেলা, নামল ছায়া
ধরণীতে,
এখন চল্ রে ঘাটে কলসখানি
ভরে নিতে।
জলধারার কলস্বরে
সন্ধ্যাগগন আকুল করে,
ওরে ডাকে আমায় পথের ‘পরে
সেই ধ্বনিতে।
চল্ রে ঘাটে কলসখানি
ভরে নিতে।এখন বিজন পথে করে না কেউ
আসা-যাওয়া,
ওরে প্রেম-নদীতে উঠেছে ঢেউ,
উতল হাওয়া।
জানি নে আর ফিরব কিনা,
কার সাথে আজ হবে চিনা,
ঘাটে সেই অজানা বাজায় বীণা
তরণী... | 0 | প্রেমমূলক |
4888 | ছায়ার জন্য | সুনীল গঙ্গোপাধ্যায় | গাছের ছায়ায় বসে বহুদিন, কাটিয়েছি
কোনোদিন ধন্যবাদ দিইনি বৃক্ষকে
এখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ চাই
যাঁর কাছে সব কৃতজ্ঞতা
সমীপেষু করা যায়।
ভেবেছি অরণ্যে যাব-সমগ্র সমাজ থেকে প্রতিভূ বৃক্ষকে খুঁজে নিতে
সেখানে সমস্তক্ষণ ছায়া
সেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই
সেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথ
মুহূর্তে আড়াল থেকে ছুঠ... | 3 | ভক্তিমূলক |
1352 | ভালোবাসা,ভারসাম্যহীন | নির্মলেন্দু গুণ | বাঁশির কাছে যে-সুরের প্রত্যাশা
সে-প্রত্যাশা পূর্ণ না হওয়া পর্যন্ত
আমি আমার বাঁশিটি বাজাতে চাই।
যে-পর্যন্ত স্থলিত হয়না বীর্য
সে-পর্যন্ত জীবের সঙ্গম।
জয়ী না-হওয়া পর্যন্ত
আমি পরাভাবকে স্বীকার করি না।
ভালো না-বেসেই যদি ভালোবাসা পাই।
ভাবি, কী লাভ তাহলে পণ্ডশ্রমে?
যে-প্রেম ফাঁকি দিতে জানে
তার বাকি শোধ হয় না জীবনে।
যে-প্রেমে ... | 0 | প্রেমমূলক |
4360 | মধ্যরাতে ঘুম থেকে | শামসুর রাহমান | মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখি পাশের বাড়িটা
দু’টি শাদা ডানা পেয়ে চকিতে উড়াল দেয় মেঘে;
একজন বুড়ো লোক শুয়ে আছে গাছের ওপর
কাঁথা মুড়ি দিয়ে, বিড়বিড় করে ঘুমের গুহায়।
আখরোট সদৃশ দরিদ্র বুড়ো স্বপ্নের ভেতর
মড়ার খুলিতে ঢেলে কিছু সর্পরস করে পান
অকাতরে; অন্ধ বাদুড়ের ঝাঁক তাকে ঢেকে ফেলে,
ধেয়ে ইঁদুরের দল ওকে আহার্য ঠাউরে নেয়।সুড়ঙ্গে দা... | 4 | রূপক |
3322 | শ্যামল ঘন বকুলবন | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্যামল ঘন বকুলবন-
ছায়ে ছায়ে
যেন কী সুর বাজে মধুর
পায়ে পায়ে।
(স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
1938 | একটি বিষণ্ন চিঠি, মাকে | মহাদেব সাহা | তোমাকে ডাকার মাগো বড়ো ইচ্ছা করে
বড়ো সাধ জাগে আজ মা তোমাকে একবার ডেকে কথা বলি
কিন্তু কেন উত্তর মেলে না, নৈঃশব্দ্য আমাকে বিদ্ধ করে?
আমি তো করিনি কোনো দোষ, না বলে যাইনি কোনোখানে
তোমার অবাধ্য হয়ে একাকী নদীতে নেমে কাটিনি সাঁতার,
তবু কেন অযথা এমন ক্ষমাহীন ক্রোধে তুমি ফিরিয়েছো মুখ?
এমন তো হয়নি কখনো ঘরে ফিরে
তোমাকে ডেকেও আমি প... | 0 | প্রেমমূলক |
3946 | কিছু ঘুড়ি | শামসুর রাহমান | আকাশে ওড়াই ঘুড়ি নানা রঙের ধাঁচের প্রায়
প্রতিদিন অনুরাগে; ওরা কোথায় যে চলে যায়
পরিযায়ী পাখিদের মতো, কোনো সন্ধান রাখি না
স্বভাববশত। একজন প্রবীণ সমাজতত্ত্ববিদ
অধ্যাপক হেঁটে যেতে যেতে ভাবেন আমাকে দেখে-
কী অবাক কাণ্ড, লোকটা এ বয়সেও এই মতো
ছেলেখেলা নিয়ে মেতে আছে সারাবেলা আর ক’টি
যুবকও আঠার মতো দিব্বি তার সঙ্গে আছে লেগে।কখনো ... | 1 | চিন্তামূলক |
2877 | নদীর প্রতি খাল | রবীন্দ্রনাথ ঠাকুর | খাল বলে, মোর লাগি মাথা-কোটাকুটি,
নদীগুলা আপনি গড়ায়ে আসে ছুটি।
তুমি খাল মহারাজ, কহে পারিষদ,
তোমারে জোগাতে জল আছে নদীনদ। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
1 | ওগো নিঠুর দরদী | অতুলপ্রসাদ সেন | ওগো নিঠুর দরদী, ও কি খেলছ অনুক্ষণ।
তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন,
মিছে খাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল,
ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চল
তাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন।
ওগো নিঠুর দরদী।
ডাকিলে কও না কথা, কি নিঠুর নিরবতা।
আবার ফিরে চাও, তুমি আবার ফিরে চাও,
বল ওগো শুনে যাও
তোমার সাথে আছে আমার... | 3 | ভক্তিমূলক |
3287 | শক্তের ক্ষমা | রবীন্দ্রনাথ ঠাকুর | নারদ কহিল আসি, হে ধরণী দেবী,
তব নিন্দা করে নর তব অন্ন সেবি।
বলে মাটি, বলে ধূলি, বলে জড় স্থুল,
তোমারে মলিন বলে অকৃতজ্ঞকুল।
বন্ধ করো অন্নজল, মুখ হোক চুন,
ধুলামাটি কী জিনিস বাছারা বুঝুন।
ধরণী কহিলা হাসি, বালাই, বালাই!
ওরা কি আমার তুল্য, শোধ লব তাই?
ওদের নিন্দায় মোর লাগিবে না দাগ,
ওরা যে মরিবে যদি আমি করি রাগ। (কণিকা কাব... | 7 | নীতিমূলক |
3545 | ভালোবাসি তোমায় | রেদোয়ান মাসুদ | ভালোবাসি, ভালোবাসি তোমায়
জীবনের প্রতিটি পাতায় পাতায়
তোমার হাসি, তোমার কান্নায়
তোমার বেণীবাধা কেশের খোপায় খোপায়।কারণে অকারণে খুঁজি তোমায়
তোমার উলটো দিকে পড়ে থাকা ছায়ায় ছায়ায়
তোমাকে দেখবার , তোমাকে পাবার আশায়
দাঁড়িয়ে থাকি রৌদ্রে পুড়ে রাস্তায় রাস্তায়।মনের আবেগে হৃদয়ের টানে কাছে টানি তোমায়
শুধু দু’চোখ ভরে দেখার আশায়
তোমার ... | 0 | প্রেমমূলক |
935 | নদী | জীবনানন্দ দাশ | বঁইচির ঝোপ শুধু — শাঁইবাবলার ঝাড়–আর জাম হিজলের বন–
কোথাও অর্জুন গাছ–তাহার সমস্ত ছায়া এদের নিকটে টেনে নিয়ে
কোন কথা সারাদিন কহিতেছে অই নদী?–এ নদী কে?–ইহার জীবনহৃদয়ে চমক আনে;যেখানে মানুষ নাই–নদী শুধু–সেইখানে গিয়ে
শব্দ শুনি তাই আমি– আমি শুনি– দুপুরের জলপিপি শুনেছে এমন
এই শব্দ কতদিন;আমিও শুনেছি ঢের বটের পাতার পথ দিয়েহেঁটে য... | 1 | চিন্তামূলক |
1660 | চেনা যায় | পূর্ণেন্দু পত্রী | অন্ধকার ছিলে বুঝি?
গাছের আড়ালে ছিলে, গর্তে ছিলে
ভিজে খড়ে জড়াজড়ি ছিলে?
মাথাভর্তি লণ্ডভণ্ড চুল।
সারা গায়ে রক্তের আঁকচারা।
যুদ্ধে ছিলে, সেনাপতি ছিলে?
এখনও তোমার চোখে আগুনের ছাই
প্রকাণ্ড কপাল জুড়ে থাকে থাকে
গুপ্ত অস্ত্রাগার।
বহুদিন পরে দেখা তবুও তোমাকে ঠিক অভিমন্য বলে
চেনা যায়। | 0 | প্রেমমূলক |
3557 | সময়ের ব্যবধান | রেদোয়ান মাসুদ | সময়ের সাথে মানুষ বদলায়
বসন্তে যেমন ডালে ডালে,
গাছে গাছে নতুন পাতা গজায়
মানুষ বদলে মনে মনে।
গাছ পুরানো পাতা হারায়
সাজে নতুন সাজে,
কিছু মানুষ এভাবেই বদলায়
শুধু নতুনত্ব খুজে।
কাউকে ডুবায় শত হতাশায়
সকল মায়া ছেড়ে,
গাছ সাঁজে নতুন আশায়
একেই মানুষকে নতুন কিছু দিতে।
ডাল থাকে ডালের জায়গায়
পাতা শুকিয়ে মরে,
মানুষের থাকে শূন্য দেহ
... | 1 | চিন্তামূলক |
1312 | আমার | নির্মলেন্দু গুণ | এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে,
মনের ভিতর জুড়ে আরো এক মনের মর্মর,
পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময়
রাতের উল্লাসে কালো বিষ । এ না হলে বসন্ত কিসের ?গাছের জরায়ু ছিঁড়ে বেরিয়েছে অপিচ্ছিল বোধ,
ওর মুখে কুমারীর খুন, প্রসূতির প্রসন্ন প্রসূন ।
কন্ঠ ভরে করি পান পরিপূর্ণ সে-পাত্র বিষের,
চাই পূর্ণ শিশিরে... | 0 | প্রেমমূলক |
4627 | গতানুগতিক | সিকান্দার আবু জাফর | আমার জবাব পেলাম।
তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি কিনা?
না!আমরা যে সমাজের জীব
তারই ধারায় তুমি ভাসমান তৃণ।
ইতিহাস পরিবর্তনের দিন এলে
হৃদয় নিয়ে তুমি খেলবেনা,
আমি জানি। | 0 | প্রেমমূলক |
2858 | দেখো চেয়ে গিরির শিরে | রবীন্দ্রনাথ ঠাকুর | দেখো চেয়ে গিরির শিরে
মেঘ করেছে গগন ঘিরে,
আর কোরো না দেরি।
ওগো আমার মনোহরণ,
ওগো স্নিগ্ধ ঘনবরন,
দাঁড়াও, তোমায় হেরি।
দাঁড়াও গো ওই আকাশ-কোলে,
দাঁড়াও আমার হৃদয়-দোলে,
দাঁড়াও গো ওই শ্যামল-তৃণ-‘পরে,
আকুল চোখের বারি বেয়ে
দাঁড়াও আমার নয়ন ছেয়ে,
জন্মে জন্মে যুগে যুগান্তরে।
অমনি করে ঘনিয়ে তুমি এসো,
অমনি করে তড়িৎ-হাসি হেসো,
অমনি করে... | 5 | প্রকৃতিমূলক |
2469 | আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল | রবীন্দ্রনাথ ঠাকুর | আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল,
গেল রে দিন বয়ে।
বাঁধনহারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।
একলা বসে ঘরের কোণে
কী ভাবি যে আপন-মনে,
সজল হাওয়া যূথীর বনে
কী কথা যায় কয়ে।
বাঁধনহারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।হৃদয়ে আজ ঢেউ দিয়েছে,
খুঁজে না পাই কূল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে
ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি
কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্ ভুলে আ... | 5 | প্রকৃতিমূলক |
4676 | জ্ঞানী | সুকান্ত ভট্টাচার্য | বরেনবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক,
পড়েন তিনি দিনরাত্তির গল্প এবং নাটক,
কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত,
ডিটেক্টিভের কাহিনীতে গরম করেন রক্ত;
জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান
জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাইতো আছে দিক্-জ্ঞান;
ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ,-
এসব কথা ভাবলেই তাঁর ফুলতে থাকে বক্ষ।
সব সময়েই পড়েন ত... | 8 | হাস্যরসাত্মক |
2569 | করিয়াছি বাণীর সাধনা | রবীন্দ্রনাথ ঠাকুর | করিয়াছি বাণীর সাধনা
দীর্ঘকাল ধরি,
আজ তারে ক্ষণে ক্ষণে উপহাস পরিহাস করি।
বহু ব্যবহার আর দীর্ঘ পরিচয়
তেজ তার করিতেছে ক্ষয়।
নিজেরে করিয়া অবহেলা
নিজেরে নিয়ে সে করে খেলা।
তবু জানি, অজানার পরিচয় আছিল নিহিত
বাক্যে তার বাক্যের অতীত।
সেই অজানার দূত আজি মোরে নিয়ে যায় দূরে,
অকূল সিন্ধুরে
নিবেদন করিতে প্রণাম,
মন তাই বলিতেছ... | 1 | চিন্তামূলক |
4857 | এই দৃশ্য | সুনীল গঙ্গোপাধ্যায় | হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো
নীল ডুরে শাড়ী, স্বপ্নে পিঠের ওপরে চুল খোলা
বাতাসে অসংখ্য প্রজাপতি কিংবা সবই অভ্রফুল?
হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো
চোখ দুটি বিখ্যাত সুদূর, পায়ের আঙুলে লাল আভা।
ডান হতে, তর্জনিতে সামান্য কালির দাগ
একটু আগেই লিখছিলে
বাতাসে সুগন্ধ, কোথা যেন শুরু হলো সন্ধ্যারতি
অন্যদেশ থেকে আসে রাত্রি, আ... | 0 | প্রেমমূলক |
4653 | কনভয় | সুকান্ত ভট্টাচার্য | হঠাৎ ধূলো উড়িয়ে ছুটে গেল
যুদ্ধফেরত এক কনভয়ঃ
ক্ষেপে-ওঠা পঙ্গপালের মতো
রাজপথ সচকিত ক'রে
আগে আগে কামান উঁচিয়ে,
পেছনে নিয়ে খাদ্য আর রসদের সম্ভার।
ইতিহাসের ছাত্র আমি.
জানালা থেকে চোখ ফিরিয়ে নিলাম
ইতিহাসের দিকে।
সেখানেও দেখি উন্মত্ত এক কনভয়
ছুটে আসছে যুগযুগান্তের রাজপথ বেয়ে।
সামনে ধূম-উদ্গীরণরত কামান,
পেছনে খাদ্যশস্... | 2 | মানবতাবাদী |
1388 | আকাঙ্ক্ষা তাকে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আকাঙ্ক্ষা তাকে শান্তি দেয়নি,
শান্তির আশা দিয়ে বার বার
লুব্ধ করেছে। লোভ তাকে দূর
দুঃস্থ পাপের পথে টেনে নিয়ে
তবুও সুখের ক্ষুধা মেটায়নি
দিনে দিনে আরও নতুন ক্ষুধার
সৃষ্টি করেছে; সুখলোভাতুর
আশায় দিয়েছে আগুন জ্বালিয়ে।
এই যে আকাশ, আকাশের নীল,
এই যে সুস্থসবল হাওয়ার
আসা-যাওয়া, রূপরঙের মিছিল,
কোনোখানে নেই সান্ত্বনা তার।
বন্ধুর... | 0 | প্রেমমূলক |
1162 | কাঁপন ১৪ | তসলিমা নাসরিন | বয়স যত বাড়ে তত বয়স খসে পড়ে
শরীর আগে স্পর্শ করো, প্রেমের কথা পরে। | 0 | প্রেমমূলক |
1613 | আমারই তো অক্ষমতা | পূর্ণেন্দু পত্রী | আমারই তো অক্ষমতা
তোমার গোলাপ জানি সারারাত খুলে রেখেছিল
সাদা অন্ধকারে লাল বাঁকা সিঁড়ি দিক নির্নয়ের
সবুজ কম্পাস।
আঙুরবীথির পথ পরীর ডানার মতো উড়ে গেছে
সংগীতের দিকে।
আমার দীক্ষার কথাছিলঐখানে।
পায়ে পায়ে এত সব শিকড়-বাকড়
নাট-বল্টু, জট্ গুল্মটান
পৌছতে পারিনি।
পরাধীনতার চেয়ে ঢের বেশি বেদনার ভার হয়ে উঠেছে এখন
নানাবিধ স্বাধীন শিক... | 1 | চিন্তামূলক |
497 | সব্যসাচী | কাজী নজরুল ইসলাম | ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী,
গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী!
দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়া
জাগে মহাযোগী নয়ন মেলিয়া,
মহাভারতের মহাবীর জাগে, বলে ‘আমি আসিয়াছি।’
নব-যৌবন-জলতরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী!
বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে,
গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষারাগে!
বাজিছ... | 6 | স্বদেশমূলক |
3172 | মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে | রবীন্দ্রনাথ ঠাকুর | মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে
সেদিন তুমি কী ধন দিবে উহারে।
ভরা আমার পরানখানি
সম্মুখে তার দিব আনি,
শূন্য বিদায় করব না তো উহারে–
মরণ যেদিন আসবে আমার দুয়ারে। কত শরৎ-বসন্ত-রাত,
কত সন্ধ্যা, কত প্রভাত
জীবনপাত্রে কত যে রস বরষে;
কতই ফলে কতই ফুলে
হৃদয় আমার ভরি তুলে
দুঃখসুখের আলোছায়ার পর... | 1 | চিন্তামূলক |
2593 | কুমার | রবীন্দ্রনাথ ঠাকুর | কুমার, তোমার প্রতীক্ষা করে নারী,
অভিষেক-তরে এনেছে তীর্থবারি।
সাজাবে অঙ্গ উজ্জ্বল বরবেশে,
জয়মাল্য-যে পরাবে তোমার কেশে,
বরণ করিবে তোমারে সে-উদ্দেশে
দাঁড়ায়েছে সারি সারি।দৈত্যের হাতে স্বর্গের পরাভবে
বারে বারে, বীর, জাগ ভয়ার্ত ভবে।
ভাই ব'লে তাই নারী করে আহ্বান,
তোমারে রমণী পেতে চাহে সন্তান,
প্রিয় ব'লে গলে করিবে মাল্য দ... | 3 | ভক্তিমূলক |
4500 | সমরেশদার জন্যে শোকগাথা | শামসুর রাহমান | সমরেশদা, কী করে জানবো বন্ধু রশীদ করীমের ভাড়াটে
ফ্ল্যাটবাড়িতে সেই রাতেই হবে
আপনার সঙ্গে আমার শেষ দেখা? কী করে জানবো
আর কোনোদিনই স্মৃতির সহায়তা ছাড়া
দেখবো না আপনার অবিশ্বাস্য সুন্দর
হাসি উদ্ভাসিত মুখ?
চারজনের নরক গুলজার করা আড্ডা। আপনি, জিল্লুর,
খোদ মেহমান নেওয়াজ গৃহকর্তা আর আমি। কখন যে নগ্নিকা
সন্ধ্যার আব্রু ঢাকা পড়লো র... | 9 | শোকমূলক |
2415 | আমার এ প্রেম নয় তো ভীরু | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার এ প্রেম নয় তো ভীরু,
নয় তো হীনবল -
শুধু কি এ ব্যাকুল হয়ে
ফেলবে অশ্রুজল।
মন্দমধুর সুখে শোভায়
প্রেম কে কেন ঘুমে ডোবায়।
তোমার সাথে জাগতে সে চায়
আনন্দে পাগল।নাচ' যখন ভীষণ সাজে
তীব্র তালের আঘাত বাজে,
পালায় ত্রাসে পালায় লাজে
সন্দেহ বিহবল।
সেই প্রচন্ড মনোহরে
প্রেম যেন মোর বরণ করে,
ক্ষুদ্র আশার স্বর্গ তাহার
দিক সে ... | 3 | ভক্তিমূলক |
2110 | সবাই মেলায় যায় | মহাদেব সাহা | দুপুর গড়িয়ে গেলো আমাদের মেলা দেখতে যাওয়া
হলো না তো, দুপুর গড়িয়ে গেলে মেলার শৌখিন সব
খেলনা ফুরিয়ে গায়, একে একে ফুরিয়ে যায় মেলার জৌলুস
ধনীর দুলাল এসে ফি বছর আগেভাগে আমাদের
মেলা থেকে নিয়ে যায় মজার খেলনাগুলো, নিয়ে যায় দামী সব
কাঠের আসবাব, সারা মেলা থেকে তন্নতন্ন করে
খুঁজে নিয়ে যায় মেলার যা কিছু রম্য দর্শনীয় শৌখিন দ্রব্যাদি... | 0 | প্রেমমূলক |
5126 | কবিতার কসম খেলাম | হেলাল হাফিজ | আমি আর আহত হবো না,
কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না।
যে নদী জলের ভারে হারাতো প্লাবনে
এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে
জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না।
সবুজ সবুজ মাঠ চিরে চিরে
কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে
আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে
আহত হবো না, আর শুধু আহত হবো না।
বৃক্ষ হারালে তার সবুজ... | 2 | মানবতাবাদী |
1317 | আমি | নির্মলেন্দু গুণ | সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমিও পলাশ ফু... | 3 | ভক্তিমূলক |
1754 | স্বপ্নগুলি হ্যাঙ্গারে রয়েছে | পূর্ণেন্দু পত্রী | মুহূর্তের সার্থকতা মানুষের কাছে আজ
বড় বেশি প্রিয়।
জীবনের স্থাপত্যের উচ্চতা ও অভিপ্রায়মালা
ছেঁটে ছোট করে দিতে
চতুর্দিকে উগ্র হয়ে রয়েছে সেলুন।
মানুষের ভাঙা-চোরা ভুরুর উপরে
চাঁদের ফালির মতো
আজ কোনো স্থির আলো নেই।
ছাতার দোকানে ছাতা যে-রকম ঝোলে
সেইভাবে মানুষের রক্ত ও চন্দনমাখা স্বপ্নগুলি
হ্যাঙ্গারে রয়েছে। | 1 | চিন্তামূলক |
5096 | অশ্রু | হুমায়ূন আহমেদ | আমার বন্ধুর বিয়ে
উপহার বগলে নিয়ে
আমি আর আতাহার,
মৌচাক মোড়ে এসে বাস থেকে নামলাম
দু’সেকেন্ড থামলাম।।
টিপটিপ ঝিপঝিপ
বৃষ্টি কি পড়ছে?
আকাশের অশ্রু ফোঁটা ফোঁটা ঝরছে?আমি আর আতাহার
বলুন কি করি আর?
উপহার বগলে নিয়ে আকাশের অশ্রু
সারা গায়ে মাখলাম।।
হি হি করে হাসলাম।। | 9 | শোকমূলক |
3531 | না হয় যদি দেখা | রেদোয়ান মাসুদ | দেখা যদি না হয় কোনদিন, হোক তাতে কি?
ভুল যদি হয়ে থাকে , তবুও তো ভালোবেসেছি …
ভালোবেসে মরুভূমিতে ফুল ফুটিয়েছি।
ফুল তো ফুটে ঝরে যাওয়ার জন্যেই, ঝরুক না একটু।
বুকের মাঝে না হয় একটু স্মৃতি থেকে যাক
চোখের জলে না হয় একটি ঝর্ণা হয়ে থাক,
যে স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারি তোমার হৃদয়ে।
হয়তো একদিন সকল স্মৃতি বিলীন হয়ে যাবে
মহাপ্রলয়ের... | 0 | প্রেমমূলক |
2776 | তুমি গল্প জমাতে পার | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্রীযুক্ত চারুচন্দ্র দত্ত প্রিয়বরেষুতুমি গল্প জমাতে পার।
বসো তোমার কেদারায়,
ধীরে ধীরে টান দাও গুড়গুড়িতে,
উছলে ওঠে আলাপ
তোমার ভিতর থেকে
হালকা ভাষায়,
যেন নিরাসক্ত ঔৎসুক্যে,
তোমার কৌতুকে-ফেনিল মনের
কৌতূহলের উৎস থেকে।
ঘুরেছ নানা জায়গায়, নানা কাজে,
আপন দেশে, অন্য দেশে।
মনটা মেলে রেখেছিলে চারদিকে,
চোখটা ছিলে খুলে।
মান... | 1 | চিন্তামূলক |
666 | প্রণয়গীতি | জয় গোস্বামী | এইখানে টান দাও এই এত ঠাণ্ডায়
ওই কোলে ঠাই দাও সজনী ও সজনী
দেখিতে না দেখিতে, কিলবিলে দিঘিতে
আমাকে ডোবাল মম আত্মীয়স্বজনই
আজ উঠে দেবী তোরে সকাতরে বলি হে
অধমে খাওয়াও তব হাড়মাস গলিয়ে
সঙ্গী ও সাথীরা, ছেলে-পিলে-নাতিরা
পেট ফুলে উল্টিয়ে ছিল সবকজনই
ওঠে আজ ঠ্যাংকাটা, কে উঠে ঘোড়ার মাথা
কে ছেলে কে মেয়ে ওরা -অলিঙ্গ অযোনি
শৃঙ্গী না শঙ... | 0 | প্রেমমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.