id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
688 | ভাঙা ঘট | জয় গোস্বামী | মন পুড়ে খাক হলে কি থাকে? অঙ্গারমন পুড়ে খাক,শুধু অঙ্গার অঙ্গার
তুমি সেই আঙরাটুকু তুলে নাও
চিতা থেকে মাটির সরায়
ঠেলে দাও নদীর জোয়ারেপ্রেমের শান্তির ঘট
লাঠির আঘাতে চূর্ণ করে
চলে আসো পিছনে না-দেখেভাঙা ঘট থেকে জল গড়ায় গড়ায় এঁকেবেঁকে
প্রেমের শ্মশানে | 0 | প্রেমমূলক |
5149 | প্রস্থান | হেলাল হাফিজ | এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়... | 0 | প্রেমমূলক |
4192 | নাটক | শামসুর রাহমান | নাটক চলছে সগৌরবে আর দর্শকে দর্শকারণ্য, তিল
ধারণের ঠাঁই নেই কোনোখানে। কুশীলবদের অবয়ব
দৈত্যমার্কা নয়, যমদূত নয় ওরা, বাস্তবিক
মাটির মানুষই বলা চলে। দৃশ্যে আছে কিবা নেই,
বোঝা দায়। উইংস-এর আড়ালে নিপুণ
নেপথ্য-কথক অনর্গল আওড়ায় বাক্য বাক্যাংশ এবং
সেই মতো নানা কুশীলব কী যে বিড়বিড় করে প্রতি অঙ্কে।
দৃশ্য আছে ঠিকঠাক, অথচ তেমন নাটক... | 2 | মানবতাবাদী |
2519 | একটি নমস্কারে, প্রভু | রবীন্দ্রনাথ ঠাকুর | একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক
তোমার এ সংসারে।ঘন শ্রাবণ-মেঘের মতো
রসের ভারে নম্র নত
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক্
তব ভবন-দ্বারে।নানা সুরের আকুল ধারা
মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক
নীরব পারাবারে।হংস যেমন মানসযাত্রী,
তেমনি ... | 3 | ভক্তিমূলক |
345 | নিরুদ্দেশের যাত্রী | কাজী নজরুল ইসলাম | নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হল শুরু।
নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু।
মিটল না ভাই চেনার দেনা, অমনি মু্হুর্মুহু
ঘরছাড়া ডাক করলে শুরু অথির বিদায়-কুহু
উহু উহু উহু!
হাতছানি দেয় রাতের শাঙন,
অমনি বাঁধে ধরল ভাঙন –
ফেলিয়ে বিয়ের হাতের কাঙন –
খুঁজে বেড়াই কোন আঙনে কাঁকন বাজে গো!
বেরিয়ে দেখি ছুটছে ক... | 4 | রূপক |
1325 | কাল সে আসিবে | নির্মলেন্দু গুণ | আর কিছু নয়, রাজ্য চাই না,
চাই না তিলক, চাই না তালুক;
চাই শুধু মন-মানুষে মিলুক
কবিতা আমার। সেই বিশ্বাসে
যারা কাছে আসে, আর মাঝে মাঝে
অপমানিতের হয়ে কথা বলি ।বাঁশি যে বাজায় সে তো কংকাল,
প্রাণের ভিতরে আপনি সে গায়;
আপনার মাঝে নিজেকে সাজায় ।
শোনাতে চায় না, তবু যারা শোনে,
চারপাশে যারা শ্রম ঘামে বুনে
পৃথিবী সাজায়, তাদের পারি না... | 1 | চিন্তামূলক |
1475 | নীরক্ত করবী | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমরা দেখি না, কিন্তু অসংখ্য মানুষ একদিন
পূর্বাকাশে সেই শুদ্ধ উদ্ভাস দেখেছে,
যাকে দেখে মনে হতো, নিহত সিংহের পিঠে গর্বিত পা রেখে
স্বর্গের শিকারী দাঁড়িয়েছে।
আমরা এখন সেই উদ্ভাস দেখি না।
এখন রোদ্দুর দেখে মনে হয়, রোদ্দুরের পেটে
এখন আঁধার রয়ে গেল।
যেহেতু উদরে অম্ল, রক্তে বমনের ইচ্ছা নিয়ে
তবুও সহাস্যে হাঁটে সুবেশ যুবক,
যেহেত... | 1 | চিন্তামূলক |
1730 | যূথী ও তার প্রেমিকেরা | পূর্ণেন্দু পত্রী | আকাশে বাতাসে তুমুল দ্বন্দ্ব
কে আগে কাড়বে যূথীর গন্ধ
কার হাতে বড় নখ।
স্বর্গে মর্তে যে যার গর্তে
যূথীকে গলার মালায় পরতে
ভীষণ উত্তেজক।।
মেঘের ভঙ্গী গোঁয়ার মহিষ
রোদ রাগী ঘোড়া, সুর্ঘ সহিস,
বজ্র বানায় বোমা।
বিদ্যুৎ চায় বিদীর্ণ মাটি
গাছে গাছে খাড়া সড়কি ও লাঠি
নদী গিরি বন ভয়ে অচেতন
থ্রম্বসিসের কোম।।
আকাশে বাতাসে ত... | 1 | চিন্তামূলক |
3741 | আবাসিক | শামসুর রাহমান | কোনো ঘুমন্ত রূপসীর স্মিত হাসির মতো
এই বিকেল। হাওয়া এক পাল
হরিণের চাঞ্চল্য। সুসজ্জিত মঞ্চে
শোভা পাচ্ছে সেমিনারের সুলেখা শিরোনাম।
নগরের আবাসিক সমস্যা’। সভাকক্ষ
আস্তে-আস্তে ভ’রে উঠলো শ্রোতায়,
যেমন উৎসবের দিন কোনো কোনো বিরাট ঘর
ছেয়ে যায় ফুলের স্তবকে। মঞ্চ
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি
এবং বক্তাবৃন্দ; কেউ-কেউ প্রৌঢ়, কেউ... | 4 | রূপক |
2039 | পৃথিবী আমার খুব প্রিয় | মহাদেব সাহা | ঢাকা আমার খুব প্রিয়, কিন্ত আমি থাকি
আজিমপুর নামক একটি গ্রামে; খুবই ছোটোখাটো
একটি গ্রাম, বলা চলে শান্ত-স্নিগ্ধ ছোট্ট একটি পাড়া
এখানেই এই কবরের পাশে আমি আছি; বস্তুত এখান থেকে
ঢাকা বহুদুরে, আমি সেই ঢকা শহরের কিছুই জানি না
আমাকে সবাই জানে আমি ঢাকার মানুষ,
কিন্তু আমি বাস করি খুবই ছোট্ট নিরিবিলি গ্রামে
আমি এই ঢাকার খুব সামান... | 6 | স্বদেশমূলক |
2373 | আজ গড়ি খেলাঘর | রবীন্দ্রনাথ ঠাকুর | আজ গড়ি খেলাঘর,
কাল তারে ভুলি—
ধূলিতে যে লীলা তারে
মুছে দেয় ধূলি।(স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
3991 | কোন্ সে ব্যাধির | শামসুর রাহমান | কে তুমি আমাকে লাটিমের মতো
ঘুরোতে ঘুরোতে আখেরে কোথাও
দূরে ছুড়ে ফেলো? কখনও তোমার
পাই না তো খোঁজ। কত পথে হাঁটি,
কত মাঠে ছুটি, নদীর কিনারে
বসে থাকি এক ধ্যানীর ধরনে।প্রায়শ কতো রাত কেটে যায়
নির্ঘুম আর সারাদিন কাটে
ঘরের ভেতর পায়চারি করে।
কখনও আহার মুখে তুলে নিতে
ভুলে যাই আর গাছে পাখিদের
সংসার দেখে কত যে সময়
কেটে যায় আর জরুরি ... | 0 | প্রেমমূলক |
154 | দোতলার ল্যান্ডিং মুখোমুখি দুজন | আহসান হাবীব | মুখোমুখি ফ্ল্যাট
একজন সিঁড়িতে, একজন দরজায়
: আপনারা যাচ্ছেন বুঝি ?
: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব ।
: বছর দুয়েক হল, তাই নয় ?
: তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ?
: শাহানা, আপনার ?
: মাবু ।
: জানি ।
: মাহবুব হোসেন । আপনি খুব ভালো সেলাই জানেন ।
: কে বলেছে । আপনার তো অনার্স ফাইন্যাল, তাই নয় ?
: এবার ফাইন্যাল ।
:... | 0 | প্রেমমূলক |
81 | পাথরে গজানো ফুল | আবিদ আনোয়ার | নিরালা বাড়ির পুকুরের ঘাটে
স্নানরতা রাঙা নিবিড় বউয়ের মতো
তোমার কবিতা ডুব দিয়ে ওঠে
রূপনারাণের জলে,
যদিও অমোঘ নিজেকেও ফাড়ো
দ্বিধার করাতকলে।হয়তো বা খোঁজো কালের নালী-ঘা ঘেঁয়ো মাছিদের মতো,
নিবিষ্ট মনে ঘেঁটে-ঘুঁটে দেখো শতকের পচা মল,
তবু চাও পূত জলাঙ্গী থেকে ক’ফোঁটা ঝরুক
চেতনার ক্ষতে বিশুদ্ধতার জল।তোমার কবিতা কংক্রিটে ঘাস,
প... | 4 | রূপক |
2433 | আমার শেষ বেলাকার ঘরখানি | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার শেষবেলাকার ঘরখানি
বানিয়ে রেখে যাব মাটিতে,
তার নাম দেব শ্যামলী।
ও যখন পড়বে ভেঙে
সে হবে ঘুমিয়ে পড়ার মতো,
মাটির কোলে মিশবে মাটি;
ভাঙা থামে নালিশ উঁচু করে
বিরোধ করবে না ধরণীর সঙ্গে;
ফাটা দেয়ালের পাঁজর বের ক'রে
তার মধ্যে বাঁধতে দেবে না
মৃতদিনের প্রেতের বাসা।
সেই মাটিতে গাঁথব
আমার শেষ বাড়ির ভিত
যার মধ্যে সব বেদনার... | 6 | স্বদেশমূলক |
1584 | হতাশার গান | পাবলো নেরুদা | অনুবাদঃ শিরীষরাতের আঁধার থেকে স্মৃতির কুহকে ভেসে যাই
নদীর আর্তনাদ মিশে গেছে সমুদ্রের বুকে
ভোরের একলা তৃণের মত আমি
আর কেউ নেই
কিছু নেই
মৃত পুষ্পের বরষায়
ধ্বংস কূপের গভীরে গভীরে ঢুকে যাই
ধ্বংস আর উড্ডয়নে মিশে আছ তুমি
তোমার বুকের কিনার থেকে উড়ে উড়ে চলে গেছে গানপাখি দল
এই অন্তরালের মত ডুবিয়ে দিয়েছ সব
সমুদ্র অথবা সময়ের মত স... | 1 | চিন্তামূলক |
302 | জাগরণী | কাজী নজরুল ইসলাম | কোরাস্:—
ভিক্ষা দাও! ভিক্ষা দাও!
ফিরে চাও ওগো পুরবাসী,
সন্তান দ্বারে উপবাসী,
দাও মানবতা ভিক্ষা দাও!
জাগো গো,জাগো গো,
তন্দ্রা-অলস জাগো গো,
জাগো রে! জাগো রে!
১
মুক্ত করিতে বন্দিনী মা'য়
কোটি বীরসুত ঐ হেরো ধায়
মৃত্যু-তোরণ-দ্বার-পানে—
কার টানে?
দ্বার খোলো দ্বার খোলো!
একবার ভুলে ফিরিয়া চাও।
কোরাস্:— ভিক্ষা দাও...
২
জননী আ... | 2 | মানবতাবাদী |
1960 | কিছুই দেয়ার নেই | মহাদেব সাহা | মেঘ নই আমি জলধারা দেবো তোমাদের তৃষিত মানুষ!
আমি অসীম নীলিমা নই ছাড়া দেবো,
মায়া দেবো ব্যথিত মানুষ, এমন হৃদয়ভরা
ভালোবাসা কই!
তোমাদের কারো ঘরে কোনো ফুল ফোটাবো কখনো
হাসিরাশি দেবো উপহার
তার মতো কিছুই তো নেই,
আমার আঙুলগুলি এতো বেশি আলোকিত নয়
অসুখী মানুষ, ছোঁবে আর সেরে যাবে তোমার অসুখ!
আমার তো বুক নয় নক্ষত্রখচিত কিংবা জ্যোৎস্... | 2 | মানবতাবাদী |
1670 | তোমার বিষাদগুলি | পূর্ণেন্দু পত্রী | তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও
ওষ্ঠপুটে রাখি।
ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন স্মৃতির ভিতরে।
একাকিনী বসে আছ বৃষ্টির ভিতরে
বালুকাবেলায়
কবেকার উইয়ে-খাওয়া ছবি।
তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও
ওষ্ঠপুটে রাখি।
মানুষের ভীষণ বিষাদ
একদিন বেজেছে মন্দিরে শঙ্খ-ঘন্টা রবে।
মানুষের মহান বিষাদ
ভাষ্কর্যখচিত স্তম্ভে একদিন ছুঁয়ে... | 0 | প্রেমমূলক |
1944 | একা হয়ে যাও | মহাদেব সাহা | একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো
ঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদীর মতো
নির্জন নদীর মতো,
তুমি আরো পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও
স্বাধীন স্বতন্ত্র হয়ে যাও
খণ্ড খণ্ড ইওরোপের মানচিত্রের মতো;
একা হয়ে যাও সব সঙ্গ থেকে, উন্মাদনা থেকে
আকাশের সর্বশেষ উদাস পাখির মতো,
নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো
একা হয়ে যাও।
এতো দূরে যাও যাতে কারো ড... | 1 | চিন্তামূলক |
4526 | সেই যে কখন থেকে | শামসুর রাহমান | সেই যে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি বড় একা
তোমার নিস্তব্ধ দোরে, তুমি
খেয়ালই করোনি। হায়, কিছুতেই তুমি
ভুলেও একটিবার তাকাচ্ছো না এই গরিবের দিকে!না হয় আমার গায়ে চোখ-জুড়ানো পোশাক নেই,
না হয় আমার কথা জাঁদুরেল কোনও
শরিফের মতো কেতাদুরস্ত হওয়ার
তেমন সুযোগ কিছুতেই পাইনি কস্মিনকালে।তা’বলে অশেষ ঘেন্না পেয়ে দিগ্ধিদিক
লুকিয়ে নিতান্ত সাধা... | 6 | স্বদেশমূলক |
204 | আড়াল | কাজী নজরুল ইসলাম | আমি কি আড়াল করিয়া রেখেছি তব বন্ধুর মুখ?
না জানিয়া আমি না জানি কতই দিয়াছি তোমায় দুখ।
তোমার কাননে দখিনা পবন
এনেছিল ফুল পূজা-আয়োজন,
আমি এনু ঝড় বিধাতার ভুল – ভণ্ডুল করি সব,
আমার অশ্রু-মেঘে ভেসে গেল তব ফুল-উৎসব।
মম উৎপাতে ছিঁড়েছে কি প্রিয়, বক্ষের মণিহার?
আমি কি এসেছি তব মন্দিরে দস্যু ভাঙিয়া দ্বার?
আমি কি তোমার দেবতা-পূজার
... | 0 | প্রেমমূলক |
2696 | ছয় | রবীন্দ্রনাথ ঠাকুর | অতিথিবৎসল,
ডেকে নাও পথের পথিককে
তোমার আপন ঘরে,
দাও ওর ভয় ভাঙিয়ে।
ও থাকে প্রদোষের বস্তিতে,
নিজের কালো ছায়া ওর সঙ্গে চলে
কখনো সমুখে কখনো পিছনে,
তাকেই সত্য ভেবে ওর যত দুঃখ যত ভয়।
দ্বারে দাঁড়িয়ে তোমার আলো তুলে ধরো,
ছায়া যাক মিলিয়ে,
থেমে যাক ওর বুকের কাঁপন। বছরে বছরে ও গেছে চলে
তোমার আঙিনার সামনে দিয়ে,
সাহস পায় ... | 1 | চিন্তামূলক |
3080 | বিড়ালে মাছেতে হল সখ্য | রবীন্দ্রনাথ ঠাকুর | বিড়ালে মাছেতে হল সখ্য।
বিড়াল কহিল, “ভাই ভক্ষ্য,
বিধাতা স্বয়ং জেনো সর্বদা কন তোরে–
ঢোকো গিয়ে বন্ধুর রসময় অন্তরে,
সেখানে নিজেরে তুমি সযতনে রক্ষ।
ঐ দেখো পুকুরের ধারে আছে ঢালু ডাঙা,
ঐখানে সয়তান বসে থাকে মাছরাঙা,
কেন মিছে হবে ওর চঞ্চুর লক্ষ্য! (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
3117 | বিশ্বের হৃদয়-মাঝে | রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বের হৃদয়-মাঝে
কবি আছে সে কে।
কুসুমের লেখা তার
বারবার লেখে—
অতৃপ্ত হৃদয়ে তাহা
বারবার মোছে,
অশান্ত প্রকাশব্যথা
কিছুতে না ঘোচে। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
1060 | শীতের রাতের কবিতা | জীবনানন্দ দাশ | গভীর শীতের রাত এই সব,- তবু
চারিদিকে যুবাদের হৃদয়ের জীবনের কথা
মৃত্যুর উপর দিয়ে সাঁকোর মতন
চেয়ে দেখে মরণের অপ্রমেয়তা
সেতুর ছবির মত মিলে গিয়ে জলের ভিতরে
জীবনের জয়-
আর মরণের স্তব্ধতাকে অনুভব করে।
অনুভব করে এই জীবনই মহৎ,
মরণের চেয়ে বড় জীবনের সুর;
যদিও অন্ন আজ ভূমি নয়- তবুও মৈত্রেয়ী
অন্নলোভাতুর;
হৃদয়বিহীনভাবে- দশ বিশ শত কো... | 1 | চিন্তামূলক |
2390 | আত্মশত্রুতা | রবীন্দ্রনাথ ঠাকুর | খোঁপা আর এলোচুলে বিবাদ হামাশা,
পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা।
খোঁপা কয় এলোচুল, কী তোমার ছিরি!
এলো কয়, খোঁপা তুমি রাখো বাবুগিরি।
খোঁপা কহে, টাক ধরে হই তবে খুশি।
তুমি যেন কাটা পড়ো, এলো কয় রুষি।
কবি মাঝে পড়ি বলে, মনে ভেবে দেখ্
দুজনেই এক তোরা, দুজনেই এক।
খোঁপা গেলে চুল যায়, চুলে যদি টাক—
খোঁপা, তবে কোথা রবে তব জয়ঢাক। ... | 7 | নীতিমূলক |
4018 | গদ্য সনেট_ ৬ | শামসুর রাহমান | বুকের কাছে একগুচ্ছ নীল ফুল ফুটল, আমি ওদের
নাম রাখলাম অভিমান। ফুলগুলোর
ভেতরে অকস্মাৎ অজস্র কাঁটা গজিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে
প্রায় উন্মত্ততার খাদের ধারে নিয়ে গেল।
আমি কি বলিনি আমাকে তুমি এভাবে দণ্ড দিও না
কখনো, যা আমার রক্ত শুষে নেয় ড্রাকুলার মতো?
তোমার কথা ভেবে ভেবে আমি আজ প্রতি মুহূর্তে
আতশবাজি হয়ে জ্বলেছি, হয়েছি ফিনি... | 0 | প্রেমমূলক |
2628 | ক্ষুদ্রের দম্ভ | রবীন্দ্রনাথ ঠাকুর | শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
183 | অনাদৃতা | কাজী নজরুল ইসলাম | ওরে অভিমানিনী!
এমন করে বিদায় নিবি ভুলেও জানিনি।
পথ ভুলে তুই আমার ঘরে দু-দিন এসেছিলি,
সকল সহা! সকল সয়ে কেবল হেসেছিলি।
হেলায় বিদায় দিনু যারে
ভেবেছিনু ভুলব তারে হায়!
ভোলা কি তা যায়?
ওরে হারা-মণি! এখন কাঁদি দিবস-যামিনী। অভাগি রে! হাসতে এসে কাঁদিয়ে গেলি,
নিজেও শেষে বিদায় নিলি কেঁদে,
ব্যথা দেওয়ার ছলে নিজেই সইলি ব্যথ... | 9 | শোকমূলক |
1500 | ভয় | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে
কী হবে, কী হবে!
দূর পথে ঘুরে ঘুরে ঢের নবীবন
খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন,
এখনও দেখিনি তাকে, দেখিনি, এখন
যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে
কী হবে, কী হবে!
যে-ও চলে যেতে পারে, যদি যায়, তবে
কী হবে, কী হবে!
এই যে চোখের আলো, ব্যথা-বেদনার
আগুনে রেখেছি তাকে জ্বেলে আমি, তার
দেখা পাওয়া যাবে, ত... | 0 | প্রেমমূলক |
1779 | ঝুমকো জবা | ফররুখ আহমদ | ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে। | 5 | প্রকৃতিমূলক |
4077 | জুয়েলের জাদু | শামসুর রাহমান | সন্ধ্যারাতে জুয়েল আইচ বহুদিন পর ফের
আমাকে মোটরকালে নিয়ে
আমাদের শ্যামলীর বাসায় এলেন
নক্ষত্রের পানে চেয়ে বেদনার পানে
বড় বেশি ঝুঁকে গিয়ে। তাকে দেখে আমাদের দীপিতা ত্বরিত
এল ছুটে। ছোট্র এই মেয়ে আগে জুয়েলের জাদু
দেখেছিল এক সন্ধ্যারাতে। সেই স্মৃতি
নিয়ে এল টেনে তাকে আমাদের আলাপের কাছে।অনেকের মতো দীপিতাও জেনে গেছে মজাদার
গায়েবি... | 2 | মানবতাবাদী |
525 | স্তব্ধ-রাতে | কাজী নজরুল ইসলাম | থেমে আসে রজনির গীত-কোলাহল,
ওরে মোর সাথি আঁখি-জল,
এইবার তুই নেমে আয় –
অতন্দ্র এ নয়ন-পাতায়।
আকাশে শিশির ঝরে, বনে ঝরে ফুল,
রূপের পালঙ্ক বেয়ে ঝরে এলোচুল ;
কোন গ্রহে কে জড়ায়ে ধরিছে প্রিয়ায়,
উল্কার মানিক ছিঁড়ে ঝরে পড়ে যায়।
আঁখি-জল, তুই নেমে আয় -
বুক ছেড়ে নয়ন-পাতায়!...
ওরে সুখবাদী
অশ্রুতে পেলিনে যারে, হাসিতে পাবি কি তারে আজ... | 0 | প্রেমমূলক |
3456 | হেরি অহরহ তোমারি বিরহ | রবীন্দ্রনাথ ঠাকুর | হেরি অহরহ তোমারি বিরহ
ভুবনে ভুবনে রাজে হে।
কত রূপ ধ’রে কাননে ভূধরে
আকাশে সাগরে সাজে হে।
সারা নিশি ধরি তারায় তারায়
অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
পল্লবদলে শ্রাবণধারায়
তোমারি বিরহ বাজে হে। ঘরে ঘরে আজি কত বেদনায়
তোমারি গভীর বিরহ ঘনায়,
কত প্রেমে হায় কত বাসনায়
কত সুখে দুখে কাজে হে।
সকল জীবন উদাস করিয়া
কত গানে সুর... | 3 | ভক্তিমূলক |
347 | নীল পরি | কাজী নজরুল ইসলাম | ওই সর্ষে ফুলে লুটাল কার
হলুদ-রাঙা উত্তরি।
উত্তরি-বায় গো –
ওই আকাশ-গাঙে পাল তুলে যায়
নীল সে পরির দূর তরি॥
তার অবুঝ বীণার সবুজ সুরে
মাঠের নাটে পুলক পুরে,
ওই গহন বনের পথটি ঘুরে
আসছে দূরে কচিপাতা দূত ওরই॥
মাঠঘাট তার উদাস চাওয়ায়
হুতাশ কাঁদে গগন মগন
বেণুর বনে কাঁপচে গো তার
দীঘল শ্বাসের রেশটি সঘন।
তার বেতস-... | 0 | প্রেমমূলক |
5094 | সেই কবে থেকে | হুমায়ুন আজাদ | সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
তুমি দেখতে পাও নি ।সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব’লে
তুমি লক্ষ্য করো নি ।সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব’লে
তুমি শুনতে পাও নি ‘।সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে গেছি ব’লে
ত... | 0 | প্রেমমূলক |
1791 | ভাই ভাই | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | (সমবেত বাঙ্গালিদিগের সভা দেখিয়া)
১
এক বঙ্গভূমে জনম সবার,
এক বিদ্যালয়ে জ্ঞানের সঞ্চার,
এক দুঃখে সবে করি হাহাকার,
ভাই ভাই সবে, কাঁদ রে ভাই।
এক শোকে শীর্ণ সবার শরীর,
এক শোকে বয় নয়নের নীর,
এক অপমানে সবে নতশির,
অধম বাঙ্গালি মোরা সবাই ||
২
নাহি ইতিবৃত্ত নাহিক গৌরব,
নাহি আশা কিছু নাহিক বৈভব,
বাঙ্গালির নামে করে ছিছি রব,
কোমল... | 2 | মানবতাবাদী |
1662 | জনৈক ক্ষিপ্তের উক্তি | পূর্ণেন্দু পত্রী | এই তো আমার ক্ষিপ্ত হবার সময় এলো।
মুঠোখানেক বৃষ্টি নিয়ে রোদকে ছুঁড়ে মারতে পারি
গঙ্গাজলকে বলতে পারি, সরে দাড়াঁও, ওপার যাবো।
ও কলকাতা হে কলকাতা
নেয়াপাতি ডাবের মাথা
সবকটাকে ঝুনো করে উকুন দিয়ে চষতে পারি।
এই তো আমার ক্ষিপ্ত হবার সময় হলো।
হাড়ের মধ্যে শুকাচ্ছে ঘি
পাঁজরা খুলে কার হাতে দি
চোখ জ্বেলেছে যজ্ঞশালা এবার তবে জপেই ব... | 2 | মানবতাবাদী |
5145 | পরানের পাখি | হেলাল হাফিজ | পরানের পাখি তুমি একবার সেই কথা কও,
আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা,
সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ।
পরানের পাখি তুমি একবার সেই কথা কও,
অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে
এতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আর
কতো কোটি দিয়েছো ঠোকর,
বিষে বিষে নীল হয়ে গেছি, শুশ্রূষায়
এখনো কী ভাবে তবু শুভ্রতা পুষেছি তুমি দেখাও... | 1 | চিন্তামূলক |
2585 | কালো মেঘ আকাশের তারাদের ঢেকে | রবীন্দ্রনাথ ঠাকুর | কালো মেঘ আকাশের তারাদের ঢেকে
মনে ভাবে, জিত হল তার।
মেঘ কোথা মিলে যায় চিহ্ন নাহি রেখে,
তারাগুলি রহে নির্বিকার। (স্ফুলিঙ্গ) | 7 | নীতিমূলক |
1687 | নেলকাটার | পূর্ণেন্দু পত্রী | সুখ নেইকো মনে
নেলকাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে।
সাত বছর সাঁতার কাটিনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে
দশ বছর আগে শেষ ছুয়েছি পাহাড়ের স্তনচূড়া
মাদল বাজিয়ে কতবার ডেকেছে হৈ-হল্লার জঙ্গল, যাইনি।
আলজিভে উপুড় করে দিয়েছে মাতাল-হওয়ার কলসী, খাইনি।
যাবার মধ্যে গত ডিসেম্বরে সাঁচী
হাজার বছর পরে আবার দেখা যক্ষিনীদের সঙ্গে, হাসি... | 5 | প্রকৃতিমূলক |
1645 | কী করে ভালোবাসবো | পূর্ণেন্দু পত্রী | কী করে ভালোবাসবো বল কী করে ভালোবাসবো বল সখী,
মরুভূমির মতন যদি প্রাণের দাহে অহরহই জ্বলি,
হৃদয়ে যদি গভীর ক্ষত বালুচরের মতন গ্রাস করে,
কী করে ভালোবাসবো বল কী করে ভালোবাসবো বল সখী।
দগ্ধ যদি বুকের টানে আমার সব হাসিরা ঝরে যায়,
আমার সব সকাল আর রাত্রি যদি কাঁদনে ছলোছলো,
আমার সব সূর্যমুখী পাপড়ি ছিড়ে ধুলোয় যদি মেশে,
কী করে... | 0 | প্রেমমূলক |
1059 | শীতরাত | জীবনানন্দ দাশ | এই সব শীতের রাতে
আমার হৃদয়ে মৃত্যু আসে;
বাইরে হয়তো শিশির ঝরছে,
কিংবা পাতা,
কিংবা প্যাঁচার গান; সেও
শিশিরের মতো, হলুদ পাতার মতো।
শহর ও গ্রামের দূর মোহনায়
সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে –
সার্কাসের ব্যথিত সিংহের।
এদিকে কোকিল ডাকছে – পউষের মধ্য রাতে;
কোনো-একদিন বসন্ত আসবে বলে?
কোনো-একদিন বসন্ত ছিলো,
তারই পিপাসিত প্রচার?
তুমি ... | 1 | চিন্তামূলক |
1332 | তোমার | নির্মলেন্দু গুণ | আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেক্ট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বাম... | 0 | প্রেমমূলক |
2399 | আপনারে নিবেদন | রবীন্দ্রনাথ ঠাকুর | আপনারে নিবেদন
সত্য হয়ে পূর্ণ হয় যবে
সুন্দর তখনি মূর্তি লভে। (স্ফুলিঙ্গ) | 7 | নীতিমূলক |
4668 | চৈত্রদিনের গান | সুকান্ত ভট্টাচার্য | চৈতীরাতের হঠাৎ হাওয়া
আমায় ডেকে বলে,
“বনানী আজ সজীব হ’ল
নতুন ফুলে ফলে৷
এখনও কি ঘুম-বিভোর?
পাতায় পাতায় জানায় দোল
বসন্তেরই হাওয়া৷
তোমার নবীন প্রাণে প্রাণে,
কে সে আলোর জোয়ার আনে?
নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া;
তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তেরই হাওয়া৷
ওঠ্ রে আজি জাগরে জাগ
সন্ধ্যাকাশে উড়ায় ফাগ
ঘুমের দেশের সুপ্তহীনা মে... | 2 | মানবতাবাদী |
403 | বিদ্রোহী | কাজী নজরুল ইসলাম | বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,
খোদার আসন 'আরশ' ছেদিয়া
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!
মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির-উন্... | 2 | মানবতাবাদী |
2911 | নির্জন রোগীর ঘর | রবীন্দ্রনাথ ঠাকুর | নির্জন রোগীর ঘর।
খোলা দ্বার দিয়ে
বাঁকা ছায়া পড়েছে শয্যায়।
শীতের মধ্যাহ্নতাপে তন্দ্রাতুর বেলা
চলেছে মন্থরগতি
শৈবালে দুর্বলস্রোত নদীর মতন।
মাঝে মাঝে জাগে যেন দূর অতীতের দীর্ঘশ্বাস
শস্যহীন মাঠে।মনে পড়ে কতদিন
ভাঙা পাড়িতলে পদ্মা
কর্মহীন প্রৌঢ় প্রভাতের
ছায়াতে আলোতে
আমার উদাস চিন্তা দেয় ভাসাইয়া
ফেনায় ফেনায়।
স্পর্শ করি শূন্যের... | 1 | চিন্তামূলক |
3558 | হারানো দিনের কথা | রেদোয়ান মাসুদ | হারানো দিনের কথা
এখনও মনে পড়ে কি তোমার?
এ হৃদয়ের যত ব্যথা
কখনও পীড়া দেয় না তোমায়?
হাজারো স্মৃতির মাঝে যে কথা
বারবার মনে পড়ে
তোমাকে হারানোর কথা
এ হৃদয়ে এখনও গেথে আছে।
পারিনি ভুলতে তোমায়
বলো কিভাবে বাঁচি এ পৃথিবীতে?
তুমি ছাড়া জীবন আমার
যেন সাগরের মাঝে আছি ভেসে।
দুঃখের জলে আজ আষাঢ়, শ্রাবন
ভেসে গেছে চোখে অশ্রুর প্লাবন।
বুক... | 0 | প্রেমমূলক |
4618 | ফুলের ফসল | সত্যেন্দ্রনাথ দত্ত | জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!বাজারে বিকায় ফল তণ্ডুল
সে শুধু মিটায় দেহের ক্ষুধা,
হৃদয়-প্রাণের ক্ষুধা নাশে ফুল
দুনিয়ার মাঝে সেই তো সুধা! | 7 | নীতিমূলক |
402 | বিদায়-স্মরণে | কাজী নজরুল ইসলাম | পথের দেখা এ নহে গো বন্ধু
এ নহে পথের আলাপন।
এ নহে সহসা পথ-চলা শেষে
শুধু হাতে হাতে পরশন।।
নিমেষে নিমেষে নব পরিচয়ে
হ’লে পরিচিত মোদের হৃদয়ে,
আসনি বিজয়ী-এলে সখা হ’য়ে,
হেসে হ’রে নিলে প্রাণ-মন।।
রাজাসনে বসি’ হওনি ক’ রাজা,
রাজা হ’লে বসি, হৃদয়ে,
তাই আমাদের চেয়ে তুমি বেশী
ব্যথা পেলে তব বিদায়ে।
আমাদের শত ব্যথিত হৃদয়ে
জাগিয়া রহিবে... | 9 | শোকমূলক |
3944 | কিংবদন্তি হয়ে | শামসুর রাহমান | অকস্মাৎ এ কেমন নিস্তব্ধতা এল ব্যেপে দেশে?
এ কেমন সূর্যাস্তের ছটা
বিলাপের মতো
আকাশে ছড়িয়ে পড়ে? বেদনার্ত পাখি নীড়ে ফেরা
ভুলে যায়, ফুল
উন্মীলনে পায় না উৎসাহ,
নদীতে জোয়ারভাটা থেমে যায়; মনে হয়, পঞ্চান্ন হাজার
বর্গমাইলের প্রতি ইঞ্চি কী ভীষণ বাষ্পাকুল।
না তোমাকে মানায় না এ রকম কাফনের সাদা
মোড়কে সাজানো শুয়ে থাকা
মাটির গভীরে, ন... | 2 | মানবতাবাদী |
155 | মেঘনা পাড়ের ছেলে | আহসান হাবীব | আমি মেঘনা পাড়ের ছেলে
আমি মেঘনা নদীর নেয়ে।
মেঘনা নদীর ঢেউয়ের বুকে
তালের নৌকা বেয়ে
আমি বেড়াই হেসে খেলে-
আমি মেঘনা পাড়ের ছেলে।
মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ে বাড়ি
ইচ্ছে হ’লেই এপার থেকে ওপারে দেই পাড়ি।
তালে তালে তালের নৌকা
দু’হাতে যাই বেয়ে
আমি মেঘনা নদীর নেয়ে।
পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকো আমার ভাসে
মেঘমুলুকের ... | 5 | প্রকৃতিমূলক |
1906 | আমার হাতে দুঃখ পাচ্ছো | মহাদেব সাহা | আমার কাউকে আঘাত দেওয়ার কথা ছিলো না, আঘাত দেওয়ার
কথা ছিলো না, কথা ছিলো না, কথা ছিলো না,
তোমাকে আমার আঘাত দেওয়ার কথা ছিলো না, গোলাপ তোমার
খুনখারাবি, হত্যাকাণ্ড এসব আমার একটু সয় না
গোলাপ তোমায় আঘাত দেওয়ার নিষ্ঠুরতা ঠিকই আমি করতে
চাইনি
আমি বড়ো কোমল ছিলাম, গোলাপ তোমার মতোই
আমি কোমল ছিলাম
আমার কাউকে আঘাত দেওয়ার কথা ছিলো না, ... | 2 | মানবতাবাদী |
925 | দক্ষিণা | জীবনানন্দ দাশ | প্রিয়ার গালেতে চুমো খেয়ে যায় চকিতে পিয়াল রেণু!-
এল দক্ষিণা,-কাননের বীণা,- বনানীপথের বেণু!
তাই মৃগী আজ মৃগের চোখেতে বুলায়ে নিতেছে আখিঁ,
বনের কিনারে কপোত আজিকে নেয় কপোতীরে ডাকি!
ঘুঘুর পাখায় ঘুঙুর বাজায় আজিকে আকাশখানা,-
আজ দখিনার ফর্দা হাওয়ায় পর্দা মানে না মানা!
শিশিরশীর্ণা বালার কপোলে কুহেলির কালো জাল
উষ্ণ চুমোর আঘাতে হয়... | 5 | প্রকৃতিমূলক |
1395 | ঈশ্বর! ঈশ্বর! | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ঈশ্বরের সঙ্গে আমি বিবাদ করিনি।
তবুও ঈশ্বর
হঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলেন?
অন্ধকার ঘর।
আমি সেই ঘরের জানলায়
মুখ রেখে
দেখতে পাই, সমস্তা আকাশে লাল আভা,
নিঃসঙ্গ পথিক দূর দিগন্তের দিকে চলেছেন।
অস্ফুট গলায় বলে উঠি :
ঈশ্বর! ঈশ্বর! | 1 | চিন্তামূলক |
996 | বুনো হাঁস | জীবনানন্দ দাশ | পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে-
জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে
বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার;
এক-দুই-তিন- চার-অজস্র-অপার-
রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া
এঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে-ছুটিতেছে তারা।
তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ,
হাঁসের গায়ের ঘ্রাণ-দু-একটা কল্পনার হাঁস;
মন... | 5 | প্রকৃতিমূলক |
4154 | দিগন্তের বুক চিরে | শামসুর রাহমান | কখনও কখনও আমি একান্তে নিজেকে
বিশ্লেষণ করার ইচ্ছায় গৃহকোণে
চেয়ারে হেলান দিয়ে বসি,
আকাশ-পাতাল ভাবি, এলোমেলো অনেক ভাবনা
আমাকে বিব্রত করে। বুকশেলফ থেকে
বই টেনে নিই দুশ্চিন্তার মাকড়সা-জাল থেকে মুক্তি পেতে।তবুও নিস্তার নেই যেন, আচমকা ভাবনার
খোলা পথে দেশের দশের ছায়াছবি
রূপায়িত হয়ে
কোন সে পাতালে ঠেলে দেয়, হাবুডুবু
খেতে থাকি। ক... | 2 | মানবতাবাদী |
849 | উত্তরপ্রবেশ | জীবনানন্দ দাশ | পুরনো সময় সুর ঢের কেটে গেল।
যদি বলা যেত:
সমুদ্রের পারে কেটে গেছে
সোনার বলের মতো সুর্য ছিল পুবের আকাশে–
সেই পটভূমিকায় ঢের
ফেনশীর্ষ ঢেউ,
উড়ন্ত ফেনার মতো অগণন পাখি।
পুরনো বছর দেশ ঢের কেটে গেল
রোদের ভিতরে ঘাসে শুয়ে;
পুকুরের জল থেকে কিশোরের মতো তৃপ্ত হাতে
ঠান্ডা পানিফল, জল ছিড়ে নিতে গিয়ে;
চোখের পলকে তবু যুবকের মতো
মৃগনাভিঘন... | 1 | চিন্তামূলক |
3543 | ভালোবাসা মানে | রেদোয়ান মাসুদ | ভালোবাসা মানে নতুন কোন কষ্টে জড়ানো
সুখের আশায় দুঃখের সাগরে ঝাপ দেওয়ানো
উত্তাল ঢেউ এর মধ্যে দু’জন একসাথে সাঁতরানো
একজনের সুখে অন্য জনের ভাগ বসানো
একজনের দুঃখে অন্য জনের কাতর হওয়ানো।।
ভালোবাসা মানে দুঃখের মাঝে সুখের ঘ্রাণ নেওয়ানো
সুখের মাঝে দুঃখকে লুকানো
হাসির মাঝে মধু মাখানো
চোখের জলে বুক ভাসানো
কারো জন্য নির্ঘুম রাত কা... | 0 | প্রেমমূলক |
2788 | তোমায় চিনি বলে আমি করেছি গরব | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমায় চিনি বলে আমি করেছি গরব
লোকের মাঝে;
মোর আঁকা পটে দেখেছে তোমায়
অনেকে অনেক সাজে।
কত জনে এসে মোরে ডেকে কয়
“কে গো সে’, শুধায় তব পরিচয়–
“কে গো সে।’
তখন কী কই, নাহি আসে বাণী,
আমি শুধু বলি,”কী জানি! কী জানি!’
তুমি শুনে হাস, তারা দুষে মোরে
কী দোষে।তোমার অনেক কাহিনী গাহিয়াছি আমি
অনেক গানে।
গোপন বারতা লুকায়ে রাখিতে
পারি নি ... | 0 | প্রেমমূলক |
2578 | কাঙালিনী | রবীন্দ্রনাথ ঠাকুর | আনন্দময়ীর আগমনে ,
আনন্দে গিয়েছে দেশ ছেয়ে ।
হেরো ওই ধনীর দুয়ারে
দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে ।
উৎসবের হাসি - কোলাহল
শুনিতে পেয়েছে ভোরবেলা ,
নিরানন্দ গৃহ তেয়াগিয়া
তাই আজ বাহির হইয়া
আসিয়াছে ধনীর দুয়ারে
দেখিবারে আনন্দের খেলা ।
বাজিতেছে উৎসবের বাঁশি ,
কানে তাই পশিতেছে আসি ,
ম্লান চোখে তাই ভাসিতেছে
দুরাশার সুখের স্বপন ;
চারি দিকে ... | 2 | মানবতাবাদী |
3800 | ইকারুশের আকাশ | শামসুর রাহমান | গোড়াতেই নিষেধের তর্জনী উদ্যত ছিলো, ছিলে
সুপ্রাচীন শকুনের কর্কশ আওয়াজে
নিশ্চিত মুদ্রিত
আমার নিজস্ব পরিণাম। যেন ধু ধু মরুভূমি
কিংবা কোনো পানা পুকুরে কি জন্মান্ধ ডোবায়
অস্তিত্ব বিলীন হবে কিংবা হবো সেই জলমগ্ন ভুল প্রত্ন
পরিশ্রমী, ধৈর্যশীল, উদ্যমপ্রবণ ধীবরের জাল যাকে
ব্যাকুল আনবে টেনে নৌকোর গলুইয়ে-
এইমতো ভয়ংকর সংকেত চকিতে
উ... | 2 | মানবতাবাদী |
333 | দূরের বন্ধু | কাজী নজরুল ইসলাম | বন্ধু আমার! থেকে থেকে কোন্ সুদূরের বিজন পুরে
ডাক দিয়ে যাও ব্যথার সুরে?
আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে,
ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।।
তোমার বাঁশীর উদাস কাদন
শিথিল করে সকল বাঁধন
কাজ হ’ল তাই পথিক সাধন,
খুঁজে ফেরা পথ-বঁধরে,
ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।।
হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে,
তাই তো পথে হয় না থা... | 4 | রূপক |
2475 | ইছামতী নদী | রবীন্দ্রনাথ ঠাকুর | অয়ি তন্বী ইছামতী, তব তীরে তীরে
শান্তি চিরকাল থাক কুটিরে কুটিরে—
শস্যে পূর্ণ হোক ক্ষেত্র তব তটদেশে।
বর্ষে বর্ষে বরষায় আনন্দিত বেশে
ঘনঘোরঘটা-সাথে বজ্রবাদ্যরবে
পূর্ববায়ুকল্লোলিত তরঙ্গ-উৎসবে
তুলিয়া আনন্দধ্বনি দক্ষিণে ও বামে
আশ্রিত পালিত তব দুই-তট-গ্রামে
সমারোহে চলে এসো শৈলগৃহ হতে
সৌভাগ্যে শোভায় গর্বে উল্লসিত স্রোতে।
যখন রব... | 5 | প্রকৃতিমূলক |
1956 | কবির কী চাওয়ার আছে | মহাদেব সাহা | কবির কী চাওয়ার আছে এই রুক্ষ
মরুর নিকট
কী আছে চাওয়ার তার অস্ত্র আর বারুদের কাছে।
নেকড়ের চোখের মতো হিংসা ও লোভের
কাছে কী তার চাওয়ার থাকতে পারে,
বলো, নিষ্পত্র বৃক্ষের কাছে কী তার চাওয়ার আছে
কী আছে চাওয়ার তার অনুভুতিহীন এইসব
হৃদয়ের কাছে;
তেজস্ক্রিয়তার মেঘে ঢাকা এই আকাশের কাছে
কী সে প্রত্যাশা করে বলো।
কী সে চাইবে এই দুষিত ... | 2 | মানবতাবাদী |
2011 | তোমাকে লিখবো বলে একখানি চিঠি | মহাদেব সাহা | তোমাকে লিখবো বলে একখানি চিঠি
কতোবার দ্বারস্ত হয়েছি আমি
গীতিকবিতার,
কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল
কান পেতে শুনেছি ঝর্ণার গান,
বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্
উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ;
তোমাকে লিখবো বলে একখানি চিঠি
সংগ্রহ করেছি আমি ভোরের শিশির,
তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য
সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে ... | 0 | প্রেমমূলক |
750 | ও বাবু সেলাম বারে বার | জসীম উদ্দীন | ও বাবু সেলাম বারে বার,
আমার নাম গয়া বাইদ্যা বাবু,
বাড়ি পদ্মা পার।
মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা
পঙ্কি বেইচা খাই-
মোদের সুখের সীমা নাই,
সাপের মাথার মণি লয়ে মোরা
করি যে কারবার।
এক ঘাটেতে রান্ধি-বাড়ি মোরা
আরেক ঘাটে খাই,
মোদের বাড়ি ঘর নাই;
সব দুনিয়া বাড়ি মোদের
সকল মানুষ ভাই;
মোরা, সেই ভায়েরে তালাশ করি আজি
ফিরি দ্বারে দ্ব... | 2 | মানবতাবাদী |
4456 | শব্দের কাছেও | শামসুর রাহমান | শব্দের কাছেও মাঝে-মধ্যে খুব শান্তি পেয়ে হয়।
দীর্ঘবেলা কাটিয়েছি শব্দের সহিত,
কখনো সম্পর্ক ছিঁড়ে ফেলে সজীব লতার মতো
দেখি টান থেকে যায়, থাকে
এখান সেখানে মায়া, বিষণ্নতা, আনন্দের স্মৃতি।বাউল যেমন গোধূলিকে একতারাময় বড়
উদাস বাজায়,
কখনো-সখনো শব্দ আমাকেও তেমনি করে ধ্বনি,
সমগ্র সংগীত হয় আমার ভিতরে। তবু জানি
শব্দের কাছেও মাঝে-মধ্... | 1 | চিন্তামূলক |
3527 | দুঃখ গাথা | রেদোয়ান মাসুদ | রাতগুলো নির্ঘুম আমার কাটে শুধু একেলা
পথ আমার অফুরন্ত হয় না শেষ এবেলা।
হাটতে হাটতে চলেছি আমি গন্তব্য অজানা
ঝোপ ঝাড়ে নেই আলো, অন্ধকারের ছায়া।
পাখিগুলো কেন আজ বসে আছে নিরালা
গান কেন গায়না তারা আজ সন্ধ্যা বেলা।
আকাশটি যেন আজ আছে মেঘে ঢাকা
কাছে থেকেও কিছুই তাই যায় না দেখা।
নিভু নিভু আলো দিত অন্ধকারে জোনাকিরা
কেন যেন আজ মুখ ... | 0 | প্রেমমূলক |
4723 | মধ্যবিত্ত -৪২ | সুকান্ত ভট্টাচার্য | পৃথিবীময় যে সংক্রামক রোগে,
আজকে সকলে ভুগছে একযোগে,
এখানে খানিক তারই পূর্বাভাস
পাচ্ছি, এখন বইছে পুব-বাতাস।
উপায় নেই যে সামলে ধরব হাল,
হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল,
গোপনে আগুন বাড়ছে ধানক্ষেতে,
বিদেশী খবরে রেখেছি কান পেতে।
সভয়ে এদেশে কাটছে রাত্রিদিন,
লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন।
সহসা নেতারা রুদ্ধ- দেশ জুড়ে
'দেশপ্রে... | 2 | মানবতাবাদী |
4678 | ডাক | সুকান্ত ভট্টাচার্য | খে-মৃদু-হাসি অহিংস বুদ্ধের
ভূমিকা চাই না। ডাক ওঠে যুদ্ধের।
গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা-
হাতে হাতে ফেরে দেনা-পাওনার খাতা,
শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের।
দুর্ভিক্ষকে তাড়াও, ওদেরও তাড়াও-
সন্ধিপত্র মাড়াও, দু'পায়ে মাড়াও।
তিন-পতাকার মিনতিঃ দেবে না সাড়াও?
অসহ্য জ্বালা কোটি কোটি ক্রুদ্ধের!
ক্ষতবিক্ষত নতুন সকাল বেলা,
শে... | 2 | মানবতাবাদী |
4156 | দীপ্র ধ্বনি তুলি | শামসুর রাহমান | নির্জন গুহায় থাকি হাঁটু মুড়ে, কখনো নিদ্রায়
অভিভূত। আলো নেই কোনোখানে, বেরুতে পারি না,
পাছে ওরা শিকারি কুকুরগুলো আমার পেছনে
ভীষণ লেলিয়ে দেয়। আমার রক্তের ধারা বয়ে
গেলে ওরা হো হো হেসে আর কাড়া নাকাড়া বাজিয়ে
দশদিক আনন্দ ধ্বনিতে ভরে দেবে। পড়ে আছি
এক কোণে অসহায়; ভাবনার ভেলা পারাপার
করে এই দুঃখিত আমাকে। গুহাগাত্রে হিজিবিজিছায়াগ... | 1 | চিন্তামূলক |
3533 | নীরবেই কাঁদব | রেদোয়ান মাসুদ | আমি নীরবেই কাঁদব
নীরবেই হাসব,
কখনও বলব না আর
আমার কান্না পাচ্ছে দেখে যাও একবার ।
.
আমি নীরবেই জ্বলব
নীরবেই মরব
কখন বলব না আর
মরার বেলা এই তৃষ্ণার্ত ঠোটে একফোটা জল দাও একবার।
.
আমি নীরবেই সইব
নীরবেই দেখব
কখনও বলব না আর
পোড়া হৃদয়খানি দেখে যাও একবার ।
.
আমি নীরবেই ভালবাসব
নীরবেই হৃদয়ে রাখব
কখনও বলব না আর
কত ভালভালবাসি তোম... | 0 | প্রেমমূলক |
3004 | প্রার্থনা -খেয়া | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি বিকাব না কিছুতে আর
আপনারে।
আমি দাঁড়াতে চাই সভার তলে
সবার সাথে এক সারে।
সকালবেলার আলোর মাঝে
মলিন যেন না হই লাজে,
আলো যেন পশিতে পায়
মনের মধ্যে একবারে।
বিকাব না, বিকাব না
আপনারে।
আমি বিশ্ব-সাথে রব সহজ
বিশ্বাসে।
আমি আকাশ হতে বাতাস নেব
প্রাণের মধ্যে নিশ্বাসে।
পেয়ে ধরার মাটির স্নেহ
পুণ্য হবে... | 3 | ভক্তিমূলক |
4860 | একটি কথা | সুনীল গঙ্গোপাধ্যায় | একটি কথা বাকি রইলো, থেকেই যাবে
মন ভোলালো ছদ্মবেশী মায়া
আর একটু দূর গেলেই ছিল স্বর্গ নদী
দূরের মধ্যে দূরত্ব বোধ কে সরাবে।
ফিরে আসার আগেই পেল খুব পিপাসা
বালির নীচে বালিই ছিল, আর কিছু না
রৌদ্র যেন হিংসা, খায় সমস্তটা ছায়া
রাত্রি যেমন কাঁটা, জানে শব্দভেদী ভাষা
বালির নীচে বালিই ছিল, আর কিছু না
একটি কথা বাকি রইলো, থেকেই যাব... | 4 | রূপক |
4366 | মরুর বালি | শামসুর রাহমান | কেউ কি এসে কবির এমন ক্ষয়া জীবন-গোধূলিতে
গান গেয়ে আজ পুঁতবে খুঁটি কবির প্রাণের খোলা ভিতে।
কৃষ্ণপক্ষে আজকে যাদের জীবন কাটে স্মৃতি নিয়ে,
কে-বা চাইবে সুখী হ’তে স্মৃতির জালটি ছিঁড়ে দিয়ে?ক’দিন ধ’রে মুষড়ে আছি একলা নিজের ছোট ঘরে,
ভুগছি আমি, কাঁপছি এবং পুড়ছি বেজায় কালো জ্বরে!
কেউ কি আমায় বলতে পারো শান্তি কোথায় পাবো কিছু?
কোথায় ... | 0 | প্রেমমূলক |
3888 | এর পরেও | শামসুর রাহমান | আড়ালে থাকার বাসনায় এই বিরূপ ঋতুতে
আমার নিজের ঘরে বসে আছি অত্যন্ত একাকী।
কোনো কিছু করার উৎসাহ নেই; বাইরে তাকানো
আছে শুধু মাঝে-মধ্যে আর আছে গোপন দহন।আমাকে ভীষণ কষ্ট দিয়েছে সে, যাকে দ্বিধাহীন
হৃদয়ের নীল পদ্ম করেছি অর্পণ। আমার সে
জখমি হৃদয় থেকে ফোঁটা শোণিত ঝরছে।
চাই না করুণা কারো, আমাকে থাকতে দাও আজআমার নিজের মতো। কারো বির... | 0 | প্রেমমূলক |
2599 | কৃপণ -খেয়া | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।
অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম–কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।
আমি মনে ভাবেতেছিলেম,এ কোন্ মহারাজ।
আজি শুভক্ষণে রাত পোহালোভেবেছিলেম তবে,আজ আমারে দ্বারে দ্বারেফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতেকাহার দেখা পেলেম পথে,চলিতে রথ ধনধান্... | 4 | রূপক |
238 | উঠিয়াছে ঝড় | কাজী নজরুল ইসলাম | উঠিয়াছে ঝড়, কড় কড় কড় ঈশানে নাকাড়া বাজিছে তার,
ওরে ভীরু, ওঠ, এখনই টুটিবে ধমকে তাহার রুদ্ধ দ্বার!
কৃষ্ণ মেঘের নিশান তাহার দোলে পশ্চিম-তোরণে ওই,
ভ্রুকুটি- ভঙ্গে কোটি তরঙ্গে নাচে নদনদী তাথই থই।
তরবারি তার হানিছে ঝিলিক সর্পিল বিদ্যুল্লেখায়,
হানিবে আঘাত তোর স্বপ্নের শিশমহলের দরোয়াজায় ;
কাঁদিবে পূর্ব পুবালি হাওয়ায়, ফোটাবে কদম... | 2 | মানবতাবাদী |
2070 | মানুষ | মহাদেব সাহা | মানুষ মানে জন্মতারিখ, কোষ্ঠীখাতা
বাসস্থান ও বধ্যভূমি
কাগজপত্র, ঘরগেরস্ত, পিতামাতা, নামঠিকানা
অন্যবিধ জাতিগোষ্ঠী আত্মীয়তা
স্ত্রী-পরিবার, নুনমরিচ ও খাদ্যদ্রব্য
মানুষ মানেই জীবনযাপন
এই একাকী বন্দীদশা!
মানুষ মানে হাতের পিঠে ওলটপালট
হিজিবিজি, লিখন
এসব ভাগ্যলেখা,
নদীর জোয়ার, চাঁদের ভাঙন,
চিরকালীন এ সমস্ত শীতসন্ত
ভুলভ্রান্তি
... | 1 | চিন্তামূলক |
98 | মাগো, ওরা বলে | আবু জাফর ওবায়দুল্লাহ | ‘কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর, আমি ডালের বড়ি
শুকিয়ে রেখেছি—
খোকা তুই কবে আসবি!
কবে ছুটি?’চিঠিটা তার পকেটে ছিল,
ছেঁড়া আর রক্তে ভেজা।‘মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?
তাইতো আমার দেরী হচ্ছে।
তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ... | 6 | স্বদেশমূলক |
2780 | তুমি বসন্তের পাখি বনের ছায়ারে | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি বসন্তের পাখি বনের ছায়ারে
করো ভাষা দান।
আকাশ তোমার কণ্ঠে চাহে গাহিবারে
আপনারি গান। | 3 | ভক্তিমূলক |
195 | অমৃতের সন্তান | কাজী নজরুল ইসলাম | নীহারিকালোকে অনিমিখে চেয়ে আছেন বৈজ্ঞানিক,
কত শত নব সূর্য জনমি রাঙায় অজানা দিক!
আমি চেয়ে আছি তোদের পানে যে, ওরে ও শিশুর দল,
নূতন সূর্য আসিছে কোথায় বিদারিয়া নভোতল!
দিব্য জ্যোতির্দীপ্ত কত সে রবি শশী গ্রহ তারা
তোদের মাঝারে লভিয়া জনম ঘুরিতেছে পথহারা,
আত্মা আমার জেগে আছে যেন মেলি অনন্ত আঁখি,
মাহেন্দ্রক্ষণ উদয় উষার – আরও কতদি... | 2 | মানবতাবাদী |
207 | আনন্দময়ীর | কাজী নজরুল ইসলাম | আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি
খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি।
ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা,
... | 2 | মানবতাবাদী |
4533 | স্থানান্তর | শামসুর রাহমান | এটাই তো শেষ কিস্তি প্যাক-করা লটহরের, এরপর
কিছুই আমার থাকবে না
এখানে। না প্লেট, না পিরিচ, বুক শেলফ। পেট্রোলের
গন্ধ জোরে চেঁচায় গলিতে, কিছু চিহ্ন থেকে যাবে
ভিন্ন রূপে; তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে
কে যাচ্ছে? নির্বাল্ব ঘর,একা
মাঝ-ঘরে দাঁড়িয়ে রয়েছি, যেন গুহার ভেতরে
আদিম পুরুষ।
শ্রাবণ সন্ধ্যায়
লাগবে বৃষ্টির ছাঁট জানালায়, শারদীয়... | 1 | চিন্তামূলক |
2246 | মেরুদণ্ডী মানুষের কথা | মোহাম্মদ রফিকউজ্জামান | একদা এখানে এক মেরুদণ্ডী মানুষ ছিলেন
তালের আঁশের টুপি -- তার নিচে বলিকীর্ণ গাল
কী দৃপ্ত স্পর্ধায় ঋজু -- এমন কি যা বল্লাল সেন
কৌলীন্য প্রথায় মেপে কোনোদিন পাবে না নাগাল --তুলোট সফেদ দাড়ি অথচ কী জ্বলন্ত যৌবন
হঠাৎ 'খামোশ' বলে বজ্রগর্ভ তার উচ্চারণ
সময়ের সীমাছাড়া বেয়াদব ঘোড়ার কেশর
টেনে ধরে নামাতো ধুলায় -- তার চোখের চাবুক
উদ্য... | 2 | মানবতাবাদী |
4398 | মেধার কিরণে স্নান করে | শামসুর রাহমান | মেধার কিরণে স্নান করে শব্দাবলী ফিরে আসে
আপন নিরালা ঘাটে, কখনো বিস্তর মেঠো পথ
এবং সুদূর সাঁকো পেরিয়ে, ঔদাস্যে
ফুটপাতে গায় গান, কখনো বা দরদালানের
দেয়াল, রেস্তোরাঁ, পুলিশের পিঠ বেয়ে উঠে পড়ে
কাঠবিড়ালীর মতো নিঝুম ভঙ্গিতে।
মধ্যরাতে জ্যোৎস্না-ধোয়া চা-খানায় ফোকটে চা খেয়ে
গলিতে আড়াল খোঁজে ওরা, প্রত্যুষে সংবাদপত্রে
শিস দেয় অকস্ম... | 1 | চিন্তামূলক |
337 | নদীপারের মেয়ে | কাজী নজরুল ইসলাম | নদীপারের মেয়ে!
ভাসাই আমার গানের কমল তোমার পানে চেয়ে।
আলতা-রাঙা পা দুখানি ছুপিয়ে নদী-জলে
ঘাটে বসে চেয়ে আছ আঁধার অস্তাচলে।
নিরুদ্দেশে ভাসিয়ে-দেওয়া আমার কমলখানি
ছোঁয় কি গিয়ে নিত্য সাঁঝে তোমার চরণ, রানি?
নদীপারের মেয়ে!
গানের গাঙে খুঁজি তোমায় সুরের তরি বেয়ে।
খোঁপায় গুঁজে কনক-চাঁপা, গলায় টগর-মালা,
হেনার গুছি হাতে বেড়াও নদীক... | 0 | প্রেমমূলক |
4691 | নিভৃত | সুকান্ত ভট্টাচার্য | বিষণ্ণ রাত, প্রসন্ন দিন আনো
আজ মরণের অন্ধ অনিদ্রায়,
সে অন্ধতায় সূর্যের আলো হানো,
শ্বেত স্বপ্নের ঘোরে যে মৃতপ্রায়।
নিভৃত-জীবন-পরিচর্যায় কাটে
যে দিনের, আজ সেখানে প্রবল দ্বন্দ্ব।
নিরন্ন প্রেম ফেরে নির্জন হাটে,
অচল চরণ ললাটের নির্বন্ধ?
জীবন মরণে প্রাণের গভীরে দোলা
কাল রাতে ছিল নিশীথ কুসুমগন্ধী,
আজ সূর্যের আলোয় পথকে ভ... | 2 | মানবতাবাদী |
2613 | কোনো জাপানি কবিতার ইংরাজি অনুবাদ হইতে | রবীন্দ্রনাথ ঠাকুর | বাতাসে অশথপাতা পড়িছে খসিয়া,
বাতাসেতে দেবদারু উঠছে শ্বসিয়া।
দিবসের পরে বসি রাত্রি মুদে আঁখি,
নীড়েতে বসিয়া যেন পাহাড়ের পাখি।
শ্রান্ত পদে ভ্রমি আমি নগরে নগরে
বিজন অরণ্য দিয়া পর্বতে সাগরে।
উড়িয়া গিয়াছে সেই পাখিটি আমার,
খুঁজিয়া বেড়াই তারে সকল সংসার।
দিন রাত্রি চলিয়াছি, শুধু চলিয়াছি —
ভুলে যেতে ভুলিয়া গিয়াছি।... | 0 | প্রেমমূলক |
3445 | হে প্রিয়, আজি এ প্রাতে | রবীন্দ্রনাথ ঠাকুর | হে প্রিয়, আজি এ প্রাতে
নিজ হাতে
কী তোমারে দিব দান।
প্রভাতের গান?
প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবিকরে
আপনার বৃন্তটির 'পরে;
অবসন্ন গান
হয় অবসান।
হে বন্ধু কী চাও তুমি দিবসের শেষে
মোর দ্বারে এসে।
কী তোমারে দিব আনি।
সন্ধ্যাদীপখানি?
এ-দীপের আলো এ যে নিরালা কোণের,
স্তব্ধ ভবনের।
তোমার চলার পথে এরে নিতে চাও জনতায়?
এ যে হায়
পথের ব... | 3 | ভক্তিমূলক |
34 | গোপনতা | অরুণ মিত্র | নানা গোপনতার মধ্যে আমি বাস করি,
আমার পায়ের আঙুলে রেগে নুড়ি বাজলে আমি শুনি ঝর্ণা
সে-আওয়াজ কি আর কারো কাছে পৌঁছয়?
একটা ঝিঁঝির ডাক যেই ওঠে সারা বন অন্ধকারে দুলতে থাকে
আর সারা শুন্য গাছপালার কথা চালাচালিতে ভরে যায়,
ছড়িয়ে পড়ে অরণ্যের ছায়া তারপর কাঁকরমাটির সবুজ
পাহাড় আঁকড়ে-ধরা শেকড়ের খবর আসে,
আমি তা বুকে চেপে রাখি। কে... | 1 | চিন্তামূলক |
3523 | তুমি আসবে বলে | রেদোয়ান মাসুদ | তুমি আসবে বলে
প্রজাপতিরা ছিল ডানা মেলে
জোনাকিরা ছিল আলো নিয়ে
গোলাপ ফুল আগে থেকেই ফুটেছিল
তোমাকে বরন করবে বলে।
কিন্ত তুমি আগে থেকেই নাকি জানতে
গোলাপে কাটা আছে
আর সেই ভয়ে তুমি আর
আসলেনা এই হৃদয়ে।
তুমি কি জান না
গোলাপের গন্ধ নিতে পরীরা আসে
আকাশ থেকে, ভোমরা আসে
গুন গুন গানের সূরে
মৌমাছিরাও আসে মধু নিতে?
কিন্তু আজকের গোলাপট... | 0 | প্রেমমূলক |
1019 | মিতাভাষণ | জীবনানন্দ দাশ | তোমার সৌন্দর্য নারী, অতীতের দানের মতন।
মধ্যসাগরের কালো তরঙ্গের থেকে
ধর্মাশোকের স্পষ্ট আহ্বানের মতো
আমাদের নিয়ে যায় ডেকে
শান্তির সঙ্ঘের দিকে — ধর্মে — নির্বাণে;
তোমার মুখের স্নিগ্ধ প্রতিভার পানে।
অনেক সমুদ্র ঘুরে ক্ষয়ে অন্ধকারে
দেখেছি মণিকা-আলো হাতে নিয়ে তুমি
সময়ের শতকের মৃত্যু হলে তবু
দাঁড়িয়ে রয়েছে শ্রেয়তর বেলাভূমি:
যা... | 1 | চিন্তামূলক |
2489 | উপলক্ষ | রবীন্দ্রনাথ ঠাকুর | কাল বলে,আমি সৃষ্টি করি এই ভব।
ঘড়ি বলে, তা হলে আমিও স্রষ্টা তব। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3551 | যে কথা হয়নি বলা | রেদোয়ান মাসুদ | যে কথা হয়নি বলা
তোমাকে কোন দিন,
এখন আর বলে কি হবে
বাজছে যে জীবনের বীণ।
কত ভালবাসা, কত আশা
জেগেছিল অভাগার মনে,
সে কথা কখনও হয় নি বলা
তোমার সনে।
আকাশে প্রতিদিন ই চাঁদ উঠে
কখনও বা মেঘে ঢাকা থাকে।
কিন্ত সব চাঁদ ঈদের চাঁদ নয়
তোমাকে না বলা কথাগুলো ও
আর তোমাকে বলার জন্য নয়।
বাগানে ফুটে কত রকমের ফুল
সব ফুলতো আর গন্ধ ছড়ায় না,
আ... | 0 | প্রেমমূলক |
1930 | এই জীবনে | মহাদেব সাহা | এই জীবনে হবে না আর মূলে যাওয়া,
চুড়োয় ওঠা-
কাটবে জীবন পাদদেশে, পাদমূলে;
খুব ভেতরে প্রবেশ করা হবে না আর এই
জীবনে
হবে না আর ভেতর মধু ফের আহরণ,
হবে শুধুই ওপর ছোঁয়া, ওপর দেখা।
এই জীবনে হবে না আর তোমার নিবিড়
স্পর্শ পাওয়া,
হবে না এই নদী দেখা, জলাশয়ের
কাছে যাওয়া,
একটিবার তোমায় নিয়ে হ্রদের জলে একটু
নামা-
হবে না আর পৌঁ... | 0 | প্রেমমূলক |
2301 | অতি দূরে আকাশের সুকুমার পান্ডুর নীলিমা | রবীন্দ্রনাথ ঠাকুর | অতি দূরে আকাশের সুকুমার পান্ডুর নীলিমা।
অরণ্য তাহারি তলে ঊর্ধ্বে বাহু মেলি
আপন শ্যামল অর্ঘ্য নিঃশব্দে করিছে নিবেদন।
মাঘের তরুণ রৌদ্র ধরণীর ‘পরে
বিছাইল দিকে দিকে স্বচ্ছ আলোকের উত্তরীয়।
এ কথা রাখিনু লিখে
উদাসীন চিত্রকর এই ছবি মুছিবার আগে। (আরোগ্য কাব্যগ্রন্থ) | 5 | প্রকৃতিমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.