id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
2498 | এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান | রবীন্দ্রনাথ ঠাকুর | এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান,
কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান।
শুধু তব অন্তরবেদনা
চিরন্তন হয়ে থাক্ সম্রাটের ছিল এ সাধনা।
রাজশক্তি বজ্র সুকঠিন
সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন,
কেবল একটি দীর্ঘশ্বাস
নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ
এই তব মনে ছিল আশ।
হীরা মুক্তামানিক্যের ঘটা
যেন শূন্য দিগন্তের ইন্দ... | 3 | ভক্তিমূলক |
3849 | একটি এলিজি | শামসুর রাহমান | (খন্দকার মজহারুল করিম স্বরণে)কেন তুমি হুট করে এত প্রিয় এই আসরের
আকর্ষণ ছেড়ে চলে গেলে? কেন গেলে?
তোমার তো ছিলো না বিতৃষ্ণা,
যতদূর জানি, স্বদেশের নদী, মাঠ, গ্রামগঞ্জ,
শহরের ঘরবাড়ি, রাজপথ, অলিগলি আর
দীপ্ত জনসভা আর জনতা-শোভিত দীর্ঘ মিছিলের প্রতি।সংসার সুখেরই ছিলো; ছিলো না কি? জীবনসঙ্গিনী
আর প্রিয় দু’টি সন্তানের সঙ্গ তুমি উ... | 9 | শোকমূলক |
3017 | ফুল ছিঁড়ে লয় | রবীন্দ্রনাথ ঠাকুর | ফুল ছিঁড়ে লয়
হাওয়া,
সে পাওয়া মিথ্যে
পাওয়া–
আনমনে তার
পুষ্পের ভার
ধুলায় ছড়িয়ে
যাওয়া।যে সেই ধুলার
ফুলে
হার গেঁথে লয়
তুলেহেলার সে ধন
হয় যে ভূষণ
তাহারি মাথার
চুলে।শুধায়ো না মোর
গান
কারে করেছিনু
দান–
পথধুলা-'পরে
আছে তারি তরে
যার কাছে পাবে
মনি। (স্ফুলিঙ্গ) | 0 | প্রেমমূলক |
2256 | হে আমার আড়ষ্টতা | মোহাম্মদ রফিকউজ্জামান | শিশির-পাতের মতো শব্দেরা জড়িয়ে ধরে বুক
এফোঁড় ওফোঁড় বেঁধে অশরীরী হিমের চাবুক
অথচ আমি তো চাই জ্বলন্ত আগুন মেলে শুতে
ঘুমের মতন ধোঁয়া হতে চাই দহনের তাপ ছুঁতে ছুঁতে
নক্ষত্রেরা গলে গলে অগনিত অক্ষরের মেলায় সহজে
মিশে যায় --- ঘুম জুড়ে ধোঁয়া জুড়ে নষ্ট চিত্র বানিয়ে বানিয়ে
আমাকে দেখায় তবু আমি অন্য উত্তাপের খোঁজে
নাড়া-চাড়া করি এক নি... | 1 | চিন্তামূলক |
1399 | এ কেমন বিদ্যাসাগর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমার শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলি আজ
হাজার টুকরো হয়ে
হাজার জায়গায় ছড়িয়ে আছে।
আমার বালিকাবয়সী কন্যা যেমন
নতজানু হয়ে
তার ছিন্ন মালার ভ্রষ্ট পুঁতিগুলিকে
একটি-একটি করে কুড়িয়ে নেয়,
আমিও তেমনি
আমার ছত্রখান সেই বিগত-জীবনের হৃত্প্রদেশে
নতজানু হয়ে বসি,
এবং নতুন করে আবার মালা গাঁথবার জন্যে
তার টুকরোগুলিকে
যত্ন করে কুড়িয়ে তুলত... | 1 | চিন্তামূলক |
492 | সত্য-কবি | কাজী নজরুল ইসলাম | অসত্য যত রহিল পড়িয়া, সত্য যে গেল চ’লে
বীরের মতন মরণ-কারারে চরণের তলে দ’লে।
যে-ভোরের তারা অরুণ-রবির উদয়-তোরণ-দোরে
ঘোষিল বিজয়-কিরণ-শঙ্খ-আবার প্রথম ভোরে,
রবির ললাট চুম্বিল যার প্রথম রশ্মি-টীকা,
বাদলের বায়ে নিভে গেল হায় দীপ্ত তাহারি শিখা!
মধ্য গগনে স্তব্ধ নিশীথ, বিশ্ব চেতন-হারা,
নিবিড় তিমির, আকাশ ভাঙিয়া ঝরিছে আকুল-... | 2 | মানবতাবাদী |
2384 | আজি শ্রাবণ ঘন গহন মোহে | রবীন্দ্রনাথ ঠাকুর | বোলপুর, আষাঢ়, ১৩১৬ | 5 | প্রকৃতিমূলক |
2111 | সামান্য জল | মহাদেব সাহা | অষ্টপ্রহর নদীর ধারা গভীর বহনীয়
বুকের মধ্যে সামান্য জল সহজ স্মরণীয়;
সাগর জোড়া নোনা জলের গহীন গহনতা
বুকের ভিতর শান্ত জলে অশান্ত তীব্রতা।
চোখের ধারা বুকের ধারা উষ্ণ অধীর জল
তাহার চেয়ে সাগর নদী সরল সমতল;
নদীর ধারা নদীর বুকে সহজ বহে যায়
বুকের গোপন জলের ধারা কোথায় রাখি হায়!
সাগর ভরা জলের চেয়েও আমার বুকে জল
তোমার গভীর সংবেদনা... | 0 | প্রেমমূলক |
1814 | মুকুরে প্রতিফলিত | বিনয় মজুমদার | মুকুরে প্রতিফলিত সূর্যালোক স্বল্পকাল হাসে |
শিক্ষায়তনের কাছে হে নিশ্চল, স্নিগ্ধ দেবদারু
জিহ্বার উপরে দ্রব লবণের মত কণা-কণা
কী ছড়ায়, কে ছড়ায় ; শোনো, কী অস্ফুট স্বর, শোনো
‘কোথায়, কোথায় তুমি, কোথায় তোমার ডানা, শ্বেত পক্ষীমাতা,
এই যে এখানে জন্ম, একি সেই জনশ্রুত নীড় না মৃত্তিকা?
নীড় না মৃত্তিকা পূর্ণ এ অস্বচ্ছ মৃত্যুময় ... | 0 | প্রেমমূলক |
1130 | হেমন্ত কুয়াশায় | জীবনানন্দ দাশ | সকাল-সন্ধ্যাবেলা আমি সেই নারীকে দেখেছি
জেনেছি অনেক দিন- তারপর তবুও ভেবেছি।
তারপর ঢের দিন পৃথিবীর সেই শাদা সাধারণ কথা
ছোট বড় জিনিসের বিস্মরণে ক্রমে ভুলে গেছি।
আকাশ আমাকে বলেঃ 'সে না তুমি আত্মসমাহিতি?'
পৃথিবী আমাকে দেখে ভেবে যায়ঃ 'এর প্রাণে, আহা,
লাখেরাজ হয়ে প'ড়ে র'য়েছে সততা;
যে নারীকে নদীর কিনারে জলে ভালোবেসেছিল
সময়ের স... | 0 | প্রেমমূলক |
4659 | খবর | সুকান্ত ভট্টাচার্য | খবর আসে!
দিগ্দিগন্ত থেকে বিদ্যুদ্বাহিনী খবর;
যুদ্ধ, বিদ্রোহ, বন্যা, দুর্ভিক্ষ ঝড়
---এখানে সাংবাদিকতার নৈশ নৈঃশব্দ্য।
রাত গভীর হয় যন্ত্রের ঝঙ্কৃত ছন্দে- প্রকাশের ব্যগ্রতায়;
তোমাদের জীবনে যখন নিদ্রাভিভুত মধ্যরাত্রি
চোখে স্বপ্ন আর ঘরে অন্ধকার।
অতল অদৃশ্য কথার সমুদ্র থেকে নিঃশব্দ শব্দেরা উঠে আসে;
অভস্ত হাতে খবর সাজাই-... | 2 | মানবতাবাদী |
4127 | তোমাকে ঘিরে আমার কোনো কোনো সাধ | শামসুর রাহমান | গৌরী, তোমাকে ঘিরে কত সাধ মঞ্জরিত হয়
আমার মনে দিনরাত, তুমি জানো না।
হয়তো বিনিদ্র রাতে শয্যায়
অনেকক্ষণ এপাশ ওপাশ ক’রে
জানলার বাইরে তাকিয়ে তারা গোনার
চেষ্টা করছি, তখন মনে হয়,
তোমাকে নিয়ে যদি কুষ্টিয়ার সেউড়িয়ায় লালনের
মাজারের পাশের কোনো গাছের ছায়ায় দাঁড়াতে
পারতাম
সাঁঝবেলায়, যদি সেই মুহূর্তে তোমাকে
গাঢ় আলিঙ্গনে বেঁধে তোমার ... | 0 | প্রেমমূলক |
3472 | ফিরে দেখা | রুদ্র গোস্বামী | ইচ্ছে হলে চলেই যাবি জানি
তবু মিথ্যে নাহয় হাত বাড়িয়ে দিস
তোর কাছে যে ইচ্ছে গুলো রাখা
আর একটিবার ছুঁয়ে দেখতে দিসএকটু না হয় ভিজতে দিলি তুই
অবাধ্য সেই নোনতা জলের ছাঁটে
ভালবাসা যেমনি করে রোজ
প্রেমিক ছেলের আঙুল ছুঁয়ে হাঁটেহারিয়ে যাবো এমন বোকা নই
তুই বলবি, এটাই আমার দোষ
অন্য হাতের টান পড়লে সুতোয়
তুইও জানি মন্দ প্রেমিক নোস। | 0 | প্রেমমূলক |
620 | কোনখানে | জয় গোস্বামী | তরঙ্গের বিশেষ কামিনী
দোলাচলে মরে বসুন্ধরা
কম্পন সাক্ষাত পাবে অগ্রে বা পশ্চাতে মিছে দাগ
নিশাবসনের শেষে একফোঁটা ফুল
কত হট্টরোল হৃদে কত হট্টরোল
অবিশ্বাসে পা রেখে দাঁড়িয়ে
দেখি দেশান্তরে যায় ধু ধু গাঁয়ে একমাত্র পথিক
তার কি সরল গৃহত্যাগ!
কোন পারে খুলে ধরো তিনতলা উচ্চ বাতায়ন
আলো এসে পড়েছে রাস্তায়
সেখানে কে কন্যা বসে চা... | 1 | চিন্তামূলক |
1752 | সোনার মেডেল | পূর্ণেন্দু পত্রী | বাবুমশাইরা
গাঁগেরাম থেকে ধুলোমাটি ঘসটে ঘসটে
আপনাদের কাছে এয়েচি।
কি চাকচিকন শহর বানিয়েছেন গো বাবুরা
রোদ পড়লে জোছনা লাগলে মনে হয়
কাল-কেউটের গা থেকে খসেপড়া
রুপোর তৈরি একখান্ লম্বা খোলস।
মনের উনোনে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদেয়
চালডাল তরিতরকারি শাকপাতা কিছু নেই
কিন্তু জল ফুটছে টগবগিয়ে।
বাবুমশাইয়া,
লোকে বলেছিল, ভালুকের নাচ... | 2 | মানবতাবাদী |
1187 | দেহতত্ত্ব | তসলিমা নাসরিন | এতকাল চেনা এই আমার শরীর
সময় সময় একে আমি নিজেই চিনি না।
একটি কর্কশ হাত
নানান কৌশল করে চন্দন চর্চ্চিত হাতখানি ছুঁলে
আমার স্নায়ুর ঘরে ঘণ্টি বাজে, ঘণ্টি বাজে
এ আমার নিজের শরীর
শরীরের ভাষা আমি পড়তে পারি না।
সে নিজেই তার কথা বলে নিজের ভাষায়।
তখন আঙুল, চোখ, ঠোঁট, এই মসৃণ পা
কেউই আমার নয়।
এ আমারই নয়
এ আমারই হাত।
অথচ এ হাত আমি ... | 1 | চিন্তামূলক |
5090 | বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম) | হুমায়ুন আজাদ | যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে
দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে,
যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ,
তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না;
আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে।
তোমাকে মিনতি করি ... | 6 | স্বদেশমূলক |
2504 | এই করেছ ভালো | রবীন্দ্রনাথ ঠাকুর | এই করেছ ভালো, নিঠুর,
এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো।
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো।৪ আষাঢ়,১৩১৭
(গীতাঞ্জলি কাব... | 3 | ভক্তিমূলক |
1173 | চোখ | তসলিমা নাসরিন | খালি চুমু চুমু চুমু
এত চুমু খেতে চাও কেন?
প্রেমে পড়লেই বুঝি চুমু খেতে হয়!
চুমু না খেয়ে প্রেম হয় না?
শরীর স্পর্শ না করে প্রেম হয় না?
মুখোমুখি বসো,
চুপচাপ বসে থাকি চলো,
কোনও কথা না বলে চলো,
কোনও শব্দ না করে চলো,
শুধু চোখের দিকে তাকিয়ে চলো,
দেখ প্রেম হয় কি না!
চোখ যত কথা বলতে পারে, মুখ বুঝি তার সামান্যও পারে!
চোখ যত প্রে... | 0 | প্রেমমূলক |
941 | নিঃসরণ | জীবনানন্দ দাশ | দুর্গের গৌরবে ব'সে প্রাংশু আত্মা ভাবিতেছে টের পূর্বপুরুষের কথাঃ
যারা তারে জঙ্ঘা দিল,- তবু আজ তরবার পরিত্যাগ করার ক্ষমতা
যারা দিল;- প্রাচীন পাথর তারা এনেছিল পর্বতের থেকে
স্থির কিছু গড়িবার প্রয়োজনে; তারপর ধূসর কাপড়ে মুখ ঢেকে
চ'লে গেছে;- পিছন পেঁচা যা ওড়ে জ্যোৎস্নায়- সেইখানে তাদের মমতাঘুরিতেছে- ঘুরিতেছে- শত্রু মঙ্গলের মত;... | 1 | চিন্তামূলক |
4401 | ম্যাজিক লন্ঠন | শামসুর রাহমান | কোথায় তোমার উৎস কবিতা হে কবিতা আমার?
কোন্ নেই-দেশ থেকে অকস্মাৎ তুমি, পৃথিবীর
কোন্ প্রান্ত থেকে আসো? স্যীন্ কিংবা রাইনের তীর
অথবা টেমস্ ভল্গা, মিসিসিপি নীল নদ-কার
তরঙ্গে নেচেছো তুমি? সত্য তুমি কেটেছো সাঁতার
সেসব নদীতে আর নীল চঞ্চু রেখেছো নিবিড়
ঢেউয়ে ঢেউয়ে, তবু মেঘনা নদীর তীরে নীড়
তোমার সর্বদা নক্ষত্রের মতো জ্বলে দুর... | 0 | প্রেমমূলক |
2068 | মানব তোমার কাছে যেতে চাই | মহাদেব সাহা | মানব তোমার কাছে গড় হয়ে করেছি প্রণাম
ওই ধুলোঘ্রাণ নিয়ে, ওই ধুলোভারসুদ্ধ বুকে নিয়ে
আমি একবার তোমাদের আরো কাছে যেতে চাই
একবার ছুঁতে চাই সর্বমধ্যসীমা।
এ বুকে জমেছে বহু গ্রীষ্ম, বহু শ্যন্য গোলাকার একাকীত্ব
এতো একা ভালো নয়, এমন একাকী ভালো নয়
জনশ্যন্য ভ্রমণের নেশা ছেড়ে
আমি তাই মানবী সংসার তোকে করেছি প্রণাম
ওই সবুজ আহ্বান,নীল ... | 1 | চিন্তামূলক |
1635 | কখন | পূর্ণেন্দু পত্রী | সকল দুয়ার খোলা আছে
নিমন্ত্রণ-লিপি গাছে গাছে
গাঢ় চুম্বনের মত আকাশ নদীর খুব কাছে
রোদে ঝলোমলো।
কখন আসছ তুমি বলো?
বেলা যায়, দেরী হয়ে যায়
বাসি ফুল বাগানে শুকায়
অন্যান্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায়
দূরের উৎসবে।
তোমার কি আরো দেরী হবে?
আজ ছিল বড় পুণ্যতিথি
সব ঘরে আত্মীয় অতিথি
পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবীথি
সেজেছে নবীনা
জা... | 0 | প্রেমমূলক |
4165 | দুলছে হাওয়ায় তাজ | শামসুর রাহমান | বেজায় ছোটোখাটো একটি
পক্ষীশাবক মাটিতে প্রায় গড়াতে
গড়াতে এগোচ্ছিল। ওকে দেখে
বড় মায়া হ’ল। জানি না কী ঘটবে ওর
ভবিষ্যতে। এই খুদে পাখি কি কাঁটাবন,
ইট-পাথর কিংবা কারও পায়ের আঘাত
পারবে সইতে? পারবে কি
বেঁচে থাকতে শেষতক?কিছুদিন পর সেই একই পথ অতিক্রম
করার কালে কে যেন আমার
কানে সুর ঢেলে করল উচ্চারণ, শোনো
হে পথিক, তুমি যে অসহায় ক্ষ... | 4 | রূপক |
914 | ডাহুকী | জীবনানন্দ দাশ | মালঞ্চে পুষ্পিত লতা অবনতমুখী,-
নিদাঘের রৌদ্রতাপে একা সে ডাহুকী
বিজন- তরুর শাখে ডাকে ধীরে ধীরে
বনচ্ছায়া- অন্তরালে তরল তিমিরে!
-আকাশে মন্থর মেঘ, নিরালা দুপুর!
-নিস্তব্ধ পল্লীর পথে কুহকের সুর
বাজিয়া উঠিছে আজ ক্ষণে ক্ষণে ক্ষণে!
সে কোন পিপাসা কোন ব্যথা তার মনে!
হারায়েছে প্রিয়ারে কি?- অসীম আকাশে
ঘুরেছে অনন্ত কাল মরীচিকা-আশে?... | 0 | প্রেমমূলক |
2331 | অবসান হল রাতি | রবীন্দ্রনাথ ঠাকুর | অবসান হল রাতি।
নিবাইয়া ফেলো কালিমামলিন
ঘরের কোণের বাতি।
নিখিলের আলো পূর্ব আকাশে
জ্বলিল পুণ্যদিনে;
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
3087 | বিদেশী ফুলের গুচ্ছ – ১১ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবির কিরণ হতে আড়াল করিয়া রেখে
মনটি আমার আমি গোলাপে রাখিনু ঢেকে —
সে বিছানা সুকোমল , বিমল নীহার চেয়ে ,
তারি মাঝে মনখানি রাখিলাম লুকাইয়ে ।
একটি ফুল না নড়ে , একটি পাতা না পড়ে —
তবু কেন ঘুমায় না , চমকি চমকি চায় —
ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায় ?
আর কিছু নয় , শুধু গোপনে একটি পাখি
কোথা হতে মাঝে মাঝে উঠিতেছে... | 5 | প্রকৃতিমূলক |
289 | চির-চেনা | কাজী নজরুল ইসলাম | নামহারা ওই গাঙের পারে বনের কিনারে
বেতস-বেণুর বনে কে ওই বাজায় বীণা রে।
লতায়-পাতায় সুনীল রাগে
সে-সুর সোহাগ-পুলক লাগে,
সে সুর ঘুমায় দিগঙ্গনার শয়নলীনা রে।
আমি কাঁদি, এ সুর আমার চিরচেনা রে।ফাগুন-মাঠে শিস দিয়ে যায় উদাসী তার সুর,
শিউরে ওঠে আমের মুকুল ব্যথায় ভারাতুর।
সে সুর কাঁপে উতল হাওয়ায়,
কিশলয়ের কচি চাওয়ায়,
সে চায় ইশা... | 0 | প্রেমমূলক |
1665 | ডাক্তারবাবু, আমার চশমাটা | পূর্ণেন্দু পত্রী | ডাক্তারবাবু,
আমার চশমাটা বড় গোলমাল করছে আজকাল।
আপনি বলেছিলেন বাই-ফোকালের উপরেটা দুরের
আর নীচেরটা কাছের দৃশ্যের জন্যে।
আমি দূরের দৃশ্যগুলোকে দেখতে পাই বেশ বড় হরফে
কাছের দৃশ্যগুলো যেন বর্জেইস।
সেদিন উপরে ওঠার জন্যে পা দিয়েছি এমন এক সিঁড়িতে
যা নেমে গেছে আন্তাকুড়ে।
আপনি তো জানেন, বাতাসের কি অবস্থা আজকাল
বাতাসের ভিতরে ঢুকে ... | 1 | চিন্তামূলক |
486 | শেষের ডাক | কাজী নজরুল ইসলাম | মরণ-রথের চাকার ধ্বনি ওই রে আমার কানে আসে।
পুবের হাওয়া তাই নেমেছে পারুল বনে দীঘল শ্বাসে।
ব্যথার কুসুম গুলঞ্চ ফুল
মালঞ্চে আজ তাই শোকাকুল,
গোরস্থানের মাটির বাসে তাই আমার আজ প্রাণ উদাসে।
অঙ্গ আসে অবশ হয়ে নেতিয়ে-পড়া অলস ঘুমে
সাগর-পারের বিদেশিনীর হিম-ছোঁওয়া যার নয়ন চুমে।
হৃদয়-কাঁদা নিদয় কথা
আকাশ-ভেজা বিদায়-ব্যথা
লুটায় গো মোর... | 1 | চিন্তামূলক |
3821 | উপেক্ষার পর্দার আড়ালে | শামসুর রাহমান | জমে নি আমার পুণ্য এক রত্তি ভেবে নিয়ে পাড়াপড়শিরা
জনান্তিকে আমাকে হাবিয়া দোজখের অগ্নিকুণ্ডে
নিক্ষেপ করেন দশবার। আল্লা-অলা একজন
আমাকে গাফেল আখ্যা দিয়ে মনে-মনে
এশার নামায শেষে কিছু নসিহতের আহত
সাগ্রহে ছিটিয়ে দেন আমার ওপর।একজন বাউল ঘুঙুর পায়ে দোতারা বাজিয়ে
আমাকে মনের মানুষের নিগূঢ় সন্ধান দিতে
গান গেয়ে রহেস্যের টানেন। নিয়মিত... | 1 | চিন্তামূলক |
2634 | গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় | রবীন্দ্রনাথ ঠাকুর | গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
দিনরাত একা ব’সে কাটালো সে পাবনায়–
নাম তার চুনিলাল, ডাক নাম ঝোড়্কে।
১ গুলো সবই ১ সাদা আর কালো কি,
গণিতের গণনায় এ মতটা ভালো কি।
অবশেষে সাম্যের সামলাবে তোড় কে।একের বহর কভু বেশি কভু কম হবে,
এক রীতি হিসাবের তবুও কি সম্ভবে।
৭ যদি বাঁশ হয়, ৩ হয় খড়কে,
তবু শুধু ১০ দিয়ে জুড়বে সে জোড় কে।যোগ যদি ক... | 8 | হাস্যরসাত্মক |
577 | অতীতের দিকে উঠে চলে | জয় গোস্বামী | অতীতের দিকে উঠে চলে
যুদ্ধ শব, হাজার হাজার
শিখরের উপরে তুষার
তাদের পিছনে আলো জ্বেলে
বসে আছে ছোট ছোট বাড়ি
স্বামীপুত্র হারানো সংসার | 1 | চিন্তামূলক |
3723 | আখেরে আঁধারে | শামসুর রাহমান | ঢের পথ হেঁটে আখেরে আঁধারে
জনহীন স্থানে এক কৃষ্ণকায় দালানের কাছে
এসে থামতেই অকস্মাৎ বড় বেশি
কুচকুচে কালো রুমে দরজার বুক খুলে গেল।শূন্য, অতিশয় ছমছমে ঘরে অকস্মাৎ চার
দেয়ালের বুক চিরে রক্তধারা বইতে থাকার
সঙ্গে সঙ্গে ক’জন অদেখা যুবতীর
কান্নায় চৌদিক বুকফাটা মাতমের ডেরা হয়!শোণিতের ধারাময় অন্ধকার ঘর থেকে যত
তাড়াতাড়ি বেরুবার স্... | 1 | চিন্তামূলক |
1414 | কাঁচের বাসন ভাঙে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কাঁচের বাসন ভাঙে চতুর্দিকে–ঝন্ঝন্ ঝন্ঝন্!
মাথার ভিতরে সেই শব্দ শুনি,
রক্তের ভিতরে শব্দ বহে যায়।
আলো নেই ঘরে।
এইমাত্র কাছে ছিলে, অকস্মাৎ গিয়েছ কোথায়,
আমি কিছু বুঝতে পারি না।
শুধু শুনি,
চতুর্দিকে শব্দ বাজে ঝন্ঝন্ ঝন্ঝন্;
শুধু দেখি,
পেয়ালা পিরিচ
ভয়ার্ত পাখির মতো ছুটে যায় জ্যোৎস্নার ভিতরে। | 0 | প্রেমমূলক |
1384 | অমানুষ | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | শিম্পাঞ্জি, তোমাকে আজ বড় বেশি বিমর্ষ দেখলুম
চিড়িয়াখানায়। তুমি ঝিলের কিনারে।
দারুণ দুঃখিতভাবে বসে ছিলে। তুমি
একবারও উঠলে না এসে লোহার দোলনায়;
চাঁপাকলা, বাদাম, কাবলি-ছোলা–সবকিছু
উপেক্ষিত ছড়ানো রইল। তুমি ফিরেও দেখলে না।
দুঃখী মানুষের মতো হাঁটুর ভিতরে মাথা গুঁজে
ঝিলের কিনারে শুধু বসে রইলে একা।
শিম্পাঞ্জি, তোমাকে কেন এত বে... | 1 | চিন্তামূলক |
702 | রাস্তায় পড়েছে ব্রিজ–জল নেই–বালি | জয় গোস্বামী | রাস্তায় পড়েছে ব্রিজ–জল নেই–বালি
রাস্তায় পড়েছে শুকনো ধুলো ও আগাছা ভরা বিরাট ইঁদারা
শ্মশান? পড়েছে তাও–
চিতায় চাদর ঢেকে শুনেছিল যারা
তারা কাজে বেরিয়েছে প্রান্তরে, কামান গাড়ি ঠেলে
হঠাৎ কোথায় হাওয়া? চাপাচুপি খড়ের নিঃশ্বাস?
কবরে, বোমার গর্তে ঝুঁকে ঝুঁকে দেখি
মা, আর মায়ের হাতে মুখ চাপা অনাথ। | 2 | মানবতাবাদী |
1151 | এ প্রেম নয় | তসলিমা নাসরিন | সারাক্ষণ তোমাকে মনে পড়ে
তোমাকে সারাক্ষণ মনে পড়ে
মনে পড়ে সারাক্ষণ।
তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে, তাই।
কিন্তু এর নাম কি ভালোবাসা?
নিতান্তই ভালোবাসা? যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে!
ভালো তো আমি বাসিই কত কাউকে, এরকম তো মরে যাই মরে যাই লাগে না!
এ নিশ্চয় ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু।
তোমার কথাগুলো, হাসিগুলো আমাকে... | 0 | প্রেমমূলক |
4508 | সারা জীবনই গোধূলির-আকাশ | শামসুর রাহমান | ১
জংধরা তোরঙের ঢোস্কা জঠর থেকে বের করে নেড়ে-চড়ে উল্টে-পাল্টে
দেখি ওদের। চমৎকার ঝনৎকাররহিত, উজ্জ্বলতা গানের, বহুকাল এক বিঘৎ
ডোবায় কচুরিপানার জটলায় ছিল মশক-ডিম্বের সংশ্রমে। রোদ্রে শুকিয়ে, ঘষে
ঘষে অনেক আগেকার রূপোর টাকার মতো বাজিয়ে দেখি, বোবা। শোভা না
ল্যক, ধ্বনির ও ধাত্রী নয়, এ তো ভারী মুশকিল। ঢিল ছুঁড়ি অন্ধকার রাত্রির
... | 1 | চিন্তামূলক |
2801 | তোমারে কি বারবার করেছিনু অপমান | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমারে কি বারবার করেছিনু অপমান।
এসেছিলে গেয়ে গান
ভোরবেলা;
ঘুম ভাঙাইলে ব'লে মেরেছিনু ঢেলা
বাতায়ন হতে,
পরক্ষণে কোথা তুমি লুকাইলে জনতার স্রোতে।
ক্ষুধিত দরিদ্রসম
মধ্যাহ্নে, এসেছে দ্বারে মম।
ভেবেছিনু, এ কী দায়,
কাজের ব্যাঘাত এ-যে।' দূর হতে করেছি বিদায়।
সন্ধ্যাবেলা এসেছিলে যেন মৃত্যুদূত
জ্বালায়ে মশাল-আলো, অস্পষ্ট অদ্ভুত
দুঃ... | 0 | প্রেমমূলক |
3292 | শা-জাহান | রবীন্দ্রনাথ ঠাকুর | এ কথা জানিতে তুমি ভারত-ঈশ্বর শা-জাহান,
কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান।
শুধু তব অন্তরবেদনা
চিরন্তন হয়ে থাক্, সম্রাটের ছিল এ সাধনা
রাজশক্তি বজ্রসুকঠিন
সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন
কেবল একটি দীর্ঘশ্বাস
নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ,
এই তব মনে ছিল আশ।
হীরামুক্তামানিক্যের ঘটা
যেন শুন্য দিগন্তের ইন্দ্... | 1 | চিন্তামূলক |
1306 | আকাশ সিরিজ | নির্মলেন্দু গুণ | শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস। | 0 | প্রেমমূলক |
644 | তারাখণ্ড সমুদ্রে পড়েছে | জয় গোস্বামী | ……………..তারাখণ্ড সমুদ্রে পড়েছে
তার আগে আকাশে লম্বা আগুনের ল্যাজ–একপলক
তার আগে ঝলকে সাদা গাছপালা ভূখণ্ড পাহাড়–একপলক
উড়তে উড়তে ফ্রিজ করছে সরীসৃপ পাখি
পৃথিবী ধ্বংসের ঠিক একপলক দেরি
মৃত্যুর আগের স্বপ্নে এই দৃশ্য ফিরে আসে, সেই থেকে, সব পাখিদেরই
[সম্পর্ক: প্রাচীন উল্কা: ডাইনোসর বিলুপ্তি] | 1 | চিন্তামূলক |
3108 | বিরাম | রবীন্দ্রনাথ ঠাকুর | বিরাম কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা,
নয়নের অংশ যেন নয়নের পাতা। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
15 | কাল | অমিতাভ দাশগুপ্ত | কাল সারারাত
একটা ছেলেকে ফলো করতে করতে
আমার স্বপ্ন ক্লান্ত হয়ে গেছে।
গোড়ালি-ছেঁড়া পাজাম
আর মভ্ রঙের পাঞ্জাবি পরা
সেই ছেলেটির মুখ কখনো দেখা যায় নি।
স্রেফ ঐটুকু জায়গা
সে ছায়া দিয়ে সব সময় চেপে রেখেছিল।
আর, আমরা তো সকলেই জানি,
কারো মুখ না দেখতে পেলে
তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল
তবে
. ঐ ছেলেটির ব্যাপার-স্যাপারই... | 4 | রূপক |
4041 | ঘুরে দাঁড়ানোর পদ্ধতি | শামসুর রাহমান | (হিতেশ মণ্ডলের স্বগত ভাষণ)আমাকে বলছ ঘুরে দাঁড়াতে, অথচ
ঘুরে দাঁড়াবার মতো জায়গা
পাচ্ছিলো যে। আমি খুব কিনারে গিয়েছি চলে, তুমি
জেনে গেছ, তবু কেন ঘুরে দাঁড়াবার
বুলি ফোটে তোমার এ মুখে? ওরা তেড়ে
আসে এই শান্ত মাটি কাঁপিয়ে যখন, ঘরদোর
নড়ে ওঠে চিৎকারে, তখন তুমি কেন
আনো না ছুটে? আজ ঘুরে দাঁড়াবার
পরামর্শ বড় ফাঁকা, বড় ফাঁকা মনে হয় এ... | 4 | রূপক |
544 | আযান | কায়কোবাদ | কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
আমি তো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে
কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।
হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে,
কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে-
কত সুধা আছে সেই মধুর আযানে।
নদ... | 3 | ভক্তিমূলক |
3899 | কখনো কখনো স্মৃতি | শামসুর রাহমান | কখনো কখনো স্মৃতি রাজনীতির মতোন তীব্র
হয়ে ওঠে, ক্রমাগত জিভ তার এগোতেই থাকে।
কোনো কোনো বস্তু কিংবা ব্যক্তি রশ্মির আকারে
স্মৃতির জিহ্বায় নাচে, কখনো বা স্মৃতি অকস্মাৎ
ভীষণ অসামাজিক। কুয়োতলা,সাঁকো, মুখচ্ছবি
ধু-ধু হৃদয়কে করে গোপনে লেহন। বেঁচে থাকা
আপাতত গলি, পার্ক ফুটপাতে সমর্থন পেয়ে
আমার নিজের মধ্যে সুড়ঙ্গ বানায় রাত্রিদিন।ক... | 1 | চিন্তামূলক |
4872 | কৃত্তিবাস | সুনীল গঙ্গোপাধ্যায় | ছিলে কৈশোর যৌবনের সঙ্গী, কত সকাল,
কত মধ্যরাত,
সমস্ত হল্লার মধ্যে ছিল সুতো বাঁধা,
সংবাদপত্রের খুচরো গদ্য
আর প্রইভেট টিউশানির টাকার অর্ঘ্য
দিয়েছি তোমাকে, দিয়েছি ঘাম,
ঘোরঘুরি, ব্লক, বিজ্ঞাপন, নবীন কবির
কম্পিত বুক, ছেঁড়া পাঞ্জাবি
ও পাজামা পরে কলেজপালানো দুপুর,
মনে আছে মোহনবাগান
লেনের টিনের চালের ছাপাখানায়
প্রুফ নিয়ে বসে থা... | 9 | শোকমূলক |
1995 | তার বুকে আছে | মহাদেব সাহা | তার বুকে আছে স্বর্ণচাঁপার গাছ, আকাশের মতো বড়ো নীল
পোষ্টাপিস
সব যোগাযোগ, নিরুদ্দেশ মানুষের তারবার্তা, জরুরী খবর
বৃষ্টির কালো জামা পরে সেখানে লুকিয়ে থাকে তাড়িত ফেরারী
তার বুকে ট্যুরিষ্টের নিশ্চিত শেল্টার আছে, অসুখী লোকের
আছে সবুজ শুশ্রূষা
বনের চোখের নিচে যারা পাখির পারক খোঁজে, আসে
বনবিভাগের লোকজন জেনে নিতে গাছের বয়স, উদ্... | 0 | প্রেমমূলক |
2917 | নূতন | রবীন্দ্রনাথ ঠাকুর | হেথাও তো পশে সূর্যকর!
ঘোর ঝটিকার রাতে দারুণ অশনিপাতে
বিদীরিল যে গিরিশিখর,
বিশাল পর্বত কেটে পাষাণহৃদয় ফেটে
প্রকাশিল যে ঘোর গহ্বর,
প্রভাতে পুলকে ভাসি বহিয়া নবীন হাসি
হেথাও তো পশে সূর্যকর!
দুয়ারেতে উঁকি মেরে ফিরে তো যায় না সে রে,
শিহরি উঠে না আশঙ্কায়--
ভাঙা পাষাণের বুকে খেলা করে কোন্ সুখে,
হেসে আসে, হেসে চল... | 1 | চিন্তামূলক |
3586 | আমাকে | শক্তি চট্টোপাধ্যায় | ও চির প্রনম্য অগ্নি আমাকে পোড়াও
প্রথমে পোঁড়াও ওই পা দুটি
যা ছলৎ শক্তি হীন ।
তারপর যে হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই
এখন বাহুর ফাদে ফুলের বর
এখন কাঁধের পরে দায়িত্বহীনতা
ওদের পুঁড়িয়ে
এসো , এসো হৃদয়ের কাছে
দাঁড়াও লহমা।
তারপর ,ধংস করো
সত্য মিথ্যা রঙ্গে
শীতে স্তব্ধ জ্ঞান পীট ।
রক্ষা করো, রক্ষা করো দুটি চোখ
হয়ত তাদের এখন... | 0 | প্রেমমূলক |
4430 | রঞ্জিতাকে মনে রেখে | শামসুর রাহমান | রঞ্জিতা তোমার নাম, এতকাল পরেও কেমন
নির্ভুল মসৃণ মনে পড়ে যায় বেলা-অবেলায়।
রঞ্জিতা তোমার সঙ্গে দেখা হয়েছিল কোনো কে
গ্রীষ্মের দুপুরে দীপ্র কবি সম্মেলনে
কলকাতায় ন’বছর আগে, মনে পড়ে?সহজ সৌন্দর্যে তুমি এসে বসলে আমার পাশে।
কবি প্রসিদ্ধির
অমেয় ভাণ্ডার থেকে রত্নরাজি নিয়ে
আজ আর সাজাব না তোমাকে রঞ্জিতা। শুধু বলি,
তোমার চোখের মতো অ... | 0 | প্রেমমূলক |
665 | পোকা উঠেছে | জয় গোস্বামী | পোকা উঠেছে। গাছের কাণ্ডের গায়ে পোকা।
ধানবীজ হাতে ঢেলে ফুঁ দিয়ে উড়িয়ে দেখছে ধুতি ও ফতুয়াপরা চাষি
হাবলা গোবলা ছেলে দৌড়ে নেমে আসছে ঢালু পিচরাস্তা থেকে
ওরে পড়ে যাবি, ওরে পড়ে যাবি, ডাকতে ডাকতে আমি
বল্মীকের স্তূপ ভেঙে সমাজ সংসারে ছুটে আসি | 2 | মানবতাবাদী |
4030 | গৃহস্মৃতি | শামসুর রাহমান | কিছুতে আসে না ঘুম। রাত,
কালো পাথরের মতো বুকে চেপে আছে
সারাক্ষণ; কান পেতে থাকি
কখন শুনবো তেজী মোরগের ডাক।
যদি ভোর ব্যালে নর্তকীর মতো আসে,
ছড়ায় শিল্পিত আভা আমার খাতায়,
তবে আমি শক্রকেও হেসে, হাত ধরে
নিয়ে যাবো আতিথ্যের ঘাটে, দ্বিগ্রহরে
তার সঙ্গে ভাগ করে খাবো
শাকান্ন এবং ফলমূল! ঘুম নেই
চোখে, বারবার শুধু সাততাড়াতাড়ি
ছেড়ে-আসা... | 1 | চিন্তামূলক |
2888 | নাই | রবীন্দ্রনাথ ঠাকুর | নাই রস নাই, দারুণ দাহনবেলা। খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥
যদি ঝ’রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা,
থাক্ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা ॥
শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।
প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক– হে নির্মম,
তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা ॥ | 5 | প্রকৃতিমূলক |
3085 | বিদেশী ফুলের গুচ্ছ – ১ | রবীন্দ্রনাথ ঠাকুর | মধুর সূর্যের আলো , আকাশ বিমল ,
সঘনে উঠিছে নাচি তরঙ্গ উজ্জ্বল ।
মধ্যাহ্নের স্বচ্ছ করে
সাজিয়াছে থরে থরে
ক্ষুদ্র নীল দ্বীপগুলি , শুভ্র শৈলশির ।
কাননে কুঁড়িরে ঘিরি
পড়িতেছে ধীরি ধীরি
পৃথিবীর অতি মৃদু নিশ্বাসসমীর ।
একই আনন্দে যেন গায় শত প্রাণ —
বাতাসের গান আর পাখিদের গান ।
সাগরের জলরব
পাখিদের কলরব
এসেছে কোমল হয়ে স্তব্ধত... | 5 | প্রকৃতিমূলক |
3380 | সুশীলা আমার, জানালার ‘পরে | রবীন্দ্রনাথ ঠাকুর | সুশীলা আমার, জানালার ‘পরে
দাঁড়াও একটিবার!
একবার আমি দেখিয়া লইব
মধুর হাসি তোমার!
কত দুখ-জ্বালা সহি অকাতরে
ভ্রমি, গো, দূর প্রবাসে
যদি লভি মোর হৃদয়-রতন–
সুশীলারে মোর পাশে!
কালিকে যখন নাচ গান কত
হতেছিল সভা-‘পরে,
কিছুই শুনি নি, আছিনু মগন
তোমারি ভাবনা-ভরে
আছিল কত-না বালিকা, রমণী,
রূপসী প্রমোদ-হিয়া,
বিষাদে কহিনু, “তোমরা তো নহ... | 0 | প্রেমমূলক |
1307 | আক্রোশ | নির্মলেন্দু গুণ | আকাশের তারা ছিঁড়ে ফেলি আক্রোশে,
বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী;
পরশমথিত ফেলে আসা দিনগুলি
ভুলে গেলে এতো দ্রুতো,হে ছলনাময়ী?পোড়াতে পোড়াতে চৌচির চিতা নদী
চন্দনবনে আগ্নির মতো জ্বলে,
ভূকম্পনের শিখরে তোমার মুখ
হঠাৎ স্মৃতির পরশনে গেছে গলে ।ফিরে গেলে তবু প্রেমাহত পাখি একা,
ঝড় কি ছিলো না সেই বিদায়ের রাতে >
ভুলে গেলে এতো দ্রুত, ... | 0 | প্রেমমূলক |
4201 | নিজের কবিতার প্রতি | শামসুর রাহমান | কবিতা আমার ধমনীকে তোর
জোগাই নিত্য রক্তকণা।
হায় রে তবুও তোর জন্যেই
পদে পদে জোটে প্রবঞ্চনা।হেঁটেছিস পথ গুরুজনদের
শত গজ্ঞনা মাথায় করে।
কাটা ঘুড়ি তুই, বাতাসের লেজ
শাসাচ্ছে তোকে অবুঝ ওরে।হায় রে দুস্থ কবিতা আমার
তুলে নিলি কোন্ জোয়াল কাঁধে!
কিসের তাড়ায় এখানে যে তোর
চক্ষুলজ্জা খোয়াতে বাধে!ছেঁড়া কাঁথাটাকে সম্বল করে
কতকাল আর ঘু... | 1 | চিন্তামূলক |
2405 | আমগাছ | রবীন্দ্রনাথ ঠাকুর | এ তো সহজ কথা ,
অঘ্রানে এই স্তব্ধ নীরবতা
জড়িয়ে আছে সামনে আমার
আমের গাছে ;
কিন্তু ওটাই সবার চেয়ে
দুর্গম মোর কাছে ।
বিকেল বেলার রোদ্দুরে এই চেয়ে থাকি ,
যে রহস্য ওই তরুটি রাখল ঢাকি
গুঁড়িতে তার ডালে ডালে
পাতায় পাতায় কাঁপনলাগা তালে
সে কোন্ ভাষা আলোর সোহাগ
শূন্যে বেড়ায় খুঁজি ।
মর্ম তাহার স্পষ্ট নাহি বুঝি ,
তবু যেন ... | 5 | প্রকৃতিমূলক |
3152 | ভূমিকা | রবীন্দ্রনাথ ঠাকুর | স্মৃতিরে আকার দিয়ে আঁকা ,
বোধে যার চিহ্ন পড়ে ভাষায় কুড়ায়ে তারে রাখা ,
কী অর্থ ইহার মনে ভাবি ।
এই দাবি
জীবনের এ ছেলেমানুষি ,
মরণেরে বঞ্চিবার ভান ক ' রে খুশি ,
বাঁচা-মরা খেলাটাতে জিতিবার শখ ,
তাই মন্ত্র প ' ড়ে আনে কল্পনার বিচিত্র কুহক ।
কালস্রোতে বস্তুমূর্তি ভেঙে ভেঙে পড়ে ,
আপন দ্বিতীয় রূপ প্রাণ তাই ছায়া দিয়ে গ... | 1 | চিন্তামূলক |
1226 | আণবিক সুড়সুড়ি | তারাপদ রায় | বোলতা, ভিমরুল এবং মৌমাছিদের সঙ্গে
কাঠপিঁপড়ে, ডেয়োপিঁপড়ে এবং লালপিঁপড়েদের
সন্ধিচুক্তি যেদিন স্বাক্ষরিত হল,
কেউ মাথা ঘামায় নি।
শুধু কালোপিঁপড়েরা বলেছিল,
“আমাদের কিছুই বলার নেই।
আমরা কাউকে কামড়াই না
শুধু সুড়সুড়ি দিই।’ | 4 | রূপক |
2371 | আজ | রবীন্দ্রনাথ ঠাকুর | আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে॥
না-দেখা কোন্ বীণা বাজে আকাশ-মাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে॥
ওর খুশির সাথে কোন্ খুশির আজ মেলামেশা,
কোন্ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে॥ | 5 | প্রকৃতিমূলক |
3154 | ভোরের আলো-আঁধারে | রবীন্দ্রনাথ ঠাকুর | ভোরের আলো-আঁধারে
থেকে থেকে উঠছে কোকিলের ডাক
যেন ক্ষণে ক্ষণে শব্দের আতশবাজি।
ছেঁড়া মেঘ ছড়িয়েছে আকাশে
একটু একটু সোনার লিখন নিয়ে।
হাটের দিন,
মাঠের মাঝখানকার পথে
চলেছে গোরুর গাড়ি।
কলসীতে নতুন আখের গুড়, চালের বস্তা,
গ্রামের মেয়ে কাঁখের ঝুড়িতে নিয়েছে
কচুশাক, কাঁচা আম, শজনের ডাঁটা।
ছটা বাজল ইস্কুলের ঘড়িতে।
ঐ ঘণ্টার ... | 1 | চিন্তামূলক |
4455 | শব্দশব | শামসুর রাহমান | বসে, শুয়ে দাঁড়িয়ে,-কিছুতেই
না আমার সুখ, না স্বস্তি।রেস্তোরাঁয় চিকেন কাটলেট অর্ডার দিয়ে অথবা বাসস্টপে
দাঁড়িয়ে, পার্কের বেঞ্চিতে বসে গাছ থেকে
পাতা খসে-যাওয়া কিংবা
ঝালমুড়িঅলার তৎপরতা দেখতে দেখতে
আমি ছটফট করি।
মনে আমার চরকি; চাদ্দিকে এই
ঘোরাঘুরি আমার সময়কে খায়, আমাকেও
খায়। সুতোহীন এক রঙিন ঘুড়ি
আকাশে দুলতে দুলতে যায় হাওয়ায় ... | 0 | প্রেমমূলক |
5139 | নাম | হেলাল হাফিজ | আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না।
বলে,–’কি নাগর
এতো সহজেই যদি চলে যাবে
তবে কেন ঘর বেঁধেছিলে উদ্ধাস্তু ঘর,
কেন করেছিলে চারু বেদনার এতো আয়োজন।
শৈশব কৈশোর থেকে যৌবনের কতো প্রয়োজন
উপেক্ষার ‘ডাস্টবিনে’ ফেলে
মনে আছে সে-ই কবে
চাদরের মতো করে নির্দ্বিধায় আমাকে জড়ালে,
আমি বাল্য-বিবাহিতা বালিকার মতো
অস্পষ্ট দু’চোখ তুলে নির্নিমেষে... | 1 | চিন্তামূলক |
4726 | মার্শাল তিতোর প্রতি | সুকান্ত ভট্টাচার্য | মানবতাবাদী মার্শাল তিতোর প্রতিকমরেড, তুমি পাঠালে ঘোষণা দেশান্তরে,
কুটিরে কুটিরে প্রতিধ্বনি,—
তুলেছে মুক্তি দারুণ তুফান প্রাণের ঝড়ে
তুমি শক্তির অটুট খনি৷
কমরেড, আজ কিষাণ শ্রমিক তোমার পাশে
তুমি যে মুক্তি রটনা করো,
তারাই সৈন্য : হাজারে হাজারে এগিয়ে আসে
তোমার দু’পাশে সকলে জড়ো৷
হে বন্ধু, আজ তুমি বিদ্যুৎ অন্ধকারে
সে ... | 2 | মানবতাবাদী |
1651 | কোন্ কথা মন্ত্র হবে | পূর্ণেন্দু পত্রী | কোন কথা মন্ত্র হবে কেউ তা জানে না।
তবু তো ঘুমের কাছে বেচে দিতে পার না সিন্দুক।
কঠিন মৃগয়া ছেড়ে বিছানার বালিশে-তোশকে
লুকোতে পার না ধনুর্বাণ।
যেহেতু নিয়েছ বেছে ব্যাধের ভূমিকা
তোমাকে তো যেতে হবে দুর্গমের গৃঢ় অভ্যন্তরে
সময়ের শতজট, ভূল-হাতছানি ভেদ করে।
যে কোনো তপস্যা চায়
নতজানু শুচিতা ও শ্রম। | 1 | চিন্তামূলক |
121 | কাঁপুনি | আল মাহমুদ | শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?
হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি
বিদায়ের শেষ খেয়া,
ডাকছে আমাকে হাঁকছে আমাকে
আমিই শেষের লোক।
শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।
কাঁপছে নায়ের পাটাতন বুঝি
ছেড়ে যেতে উৎসুক।
আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবেনা আর
সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার?
আলো-আঁধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ
আমার ... | 4 | রূপক |
4274 | বড় দীর্ঘ সময় | শামসুর রাহমান | পথ শক্ত অথচ মসৃণ ছিল অনেকটা, হেঁটে
যেতে যেতে যেতে অকস্মাৎ
পা দু’টি কাদায় ডুবে যায়। মনে হল সম্ভবত
ডুবে যাব আপাদমস্তক। দম বন্ধ হয়ে এল
প্রায়, কোনও মতে মাথা উঁচু রেখে শ্বাস নিতে থাকি,
সজোরে গা ঝাড়া দিয়ে উঠে পড়ি।আবার নতুন ছাঁদে পথ চলা সম্মুখে কায়েম
রাখি, আরও কতদূর যেতে হবে, কোন্ বিপদের
মুখোমুখি হওয়ার আশঙ্কা
ওঁৎ পেতে আছে,
ক... | 1 | চিন্তামূলক |
535 | হিন্দু-মুসলিম সম্পর্ক | কাজী নজরুল ইসলাম | হিন্দু-মুসলিম দুটি ভাই
ভারতের দুই আঁখি তারা
এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।।
যেন গঙ্গা সিন্ধু নদী
যায় গো বয়ে নিরবধি
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।।
বুলবুল আর কোকিল পাখী
এক কাননে যায় গো ডাকি,
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।।
ঝগড়া করে ভায়ে ভায়ে
এক জননীর কোল লয়ে
মধুর যে এ কলহ ভাই পিঠ... | 2 | মানবতাবাদী |
3412 | স্বর্গ হইতে বিদায় | রবীন্দ্রনাথ ঠাকুর | ম্লান হয়ে এল কণ্ঠে মন্দারমালিকা,
হে মহেন্দ্র, নির্বাপিত জ্যোতির্ময় টিকা
মলিন ললাটে। পুণ্যবল হল ক্ষীণ,
আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন,
হে দেব, হে দেবীগণ। বর্ষ লক্ষশত
যাপন করেছি হর্ষে দেবতার মতো
দেবলোকে। আজি শেষ বিচ্ছেদের ক্ষণে
লেশমাত্র অশ্রুরেখা স্বর্গের নয়নে
দেখে যাব এই আশা ছিল। শোকহীন
হৃদিহীন সুখস্বর্গভূমি, উদাসীন... | 1 | চিন্তামূলক |
3466 | একটি | রুদ্র গোস্বামী | একা ফুটপাথ
আলো ককটেল
ভিজে নাগরিক রাত পদ্য।তুই হেঁটে যাস
কাঁচ কুয়াশায়
জল ভ্রূণ ভাঙা চাঁদ সদ্য।আমি প্রশ্ন
তুই বিস্ময়
চোখ চশমার নীচে বন্ধ।ঠোঁট নির্বাক
চাওয়া বন্য
আমি ভুলে যাই দ্বিধা দ্বন্দ্ব।জাগা রাত্রি
ঘুম পস্তায়
মোড়া রূপকথা পিচ রাস্তাপোষা স্বপ্ন
ছিঁড়ে ছারখার
প্রিয় রিংটোন লাগে সস্তা।তুই সত্যি
আরও সত্যি
তুই শিশিরের কুঁড়ি ... | 0 | প্রেমমূলক |
1265 | দূরের মানুষ | দেওয়ান মমিনুল মউজদীন | দূরের মানুষ দুরেই থাকা ভালো
সাইবেরিয়ান হাঁসের মতো দূরে
কাছে এলে দূরত্বটাই বাড়ে
দূরে গেলে বিরহের উত্তাপে
নির্বাপিত তৃষ্ণা আবার জাগে ।
দূরের মানুষ দূরেই থাকা ভালো
কখনো যদি প্রশ্ন জাগে মনে
দূরের মানুষ কাছে কেন এলে ?
ভালোবাসা খুদ-কুঁড়ো জল চেয়ে
কাটলো অনেক বছর অনেক মাস
কালো গোলাপ আর পারি না যে
দশ বছরের তৃষ্ণা বুকের মাঝে
এব... | 0 | প্রেমমূলক |
2407 | আমরা চলি সমুখপানে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমরা চলি সমুখপানে,
কে আমাদের বাঁধবে।
রইল যারা পিছুর টানে
কাঁদবে তারা কাঁদবে।
ছিঁড়ব বাধা রক্ত-পায়ে,
চলব ছুটে রৌদ্রে ছায়ে,
জড়িয়ে ওরা আপন গায়ে
কেবলি ফাঁদ ফাঁদবে।
কাঁদবে ওরা কাঁদবে।
রুদ্র মোদের হাঁক দিয়েছে
বাজিয়ে আপন তূর্য।
মাথার 'পরে ডাক দিয়েছে
মধ্যদিনের সূর্য।
মন ছড়াল আকাশ ব্যেপে,
আলোর নেশায় গেছি খেপে,
ওরা আছে দুয়ার ঝেঁ... | 2 | মানবতাবাদী |
1314 | আমার জন্ম | নির্মলেন্দু গুণ | তপ শেষে যখন বাল্মীকি তাঁর মুদিত নয়ন
খুলিলেন, দেখিলেন লব নেই; চোখের সমুখে
দিগন্তবিস্তৃত ধু-ধু শূন্য তপোবন প’ড়ে আছে৷
‘কোথা লব, কোথা লব? ফিরে আয়৷’ ডাকিলেন মুনি,
ফিরে এলো প্রতিধ্বনি, শিশু লব দিলো না উত্তর৷
এ কোন্ বিধির লীলা, ভাবিলেন চিন্তক্লীষ্ট মুনি:
‘শুন্য হাতে কী মুখে যাইব আজ সেই পূণ্যাশ্রমে,
– যেখানে অকল্পনীয় লব-হী... | 6 | স্বদেশমূলক |
2322 | অন্নের লাগি মাঠে | রবীন্দ্রনাথ ঠাকুর | অন্নের লাগি মাঠে
লাঙলে মানুষ মাটিতে আঁচড় কাটে।
কলমের মুখে আঁচড় কাটিয়া
খাতার পাতার তলে
মনের অন্ন ফলে। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
3773 | আমার মৃত্যুর পরেও যদি | শামসুর রাহমান | একটি পাখী রোজ আমার জানালায়
আস্তে এসে বসে, তাকায় আশেপাশে।
কখনো দেয় শিস, বাড়ায় গলা তার;
আবার কখনোবা পাখাটা ঝাপটায়।
পালকে তার আঁকা কিসের ছবি যেন,
দু’চোখে আছে জমা মেঘের স্মৃতি কিছু;
নদীর স্বপ্নের জলজ কণাগুলি
এখনো তাঁর ঠোটে হয়তো গচ্ছিত।
কাউকে নীড়ে তার এসেছে ফেলে বুঝি?
হয়তো সেই নীড়, আকাশই আস্তানা।
তাই তো চোখ তার এমন গাঢ় নী... | 1 | চিন্তামূলক |
3146 | ভালোবাসা এসেছিল একদিন তরুণ বয়সে | রবীন্দ্রনাথ ঠাকুর | ভালোবাসা এসেছিল একদিন তরুণ বয়সে
নির্ঝরের প্রলাপকল্লোলে,
অজানা শিখর হতে
সহসা বিস্ময় বহি আনি
ভ্রূভঙ্গিত পাষাণের নিশ্চল নির্দেশ
লঙ্ঘিয়া উচ্ছল পরিহাসে,
বাতাসেরে করি ধৈর্যহারা,
পরিচয়ধারা-মাঝে তরঙ্গিয়া অপরিচয়ের
অভাবিত রহস্যের ভাষা,
চারি দিকে স্থির যাহা পরিমিত নিত্য প্রত্যাশিত
তারি মধ্যে মুক্ত করি ধাবমান বিদ্রোহের ধারা।আজ সেই... | 0 | প্রেমমূলক |
565 | আঁতুড়ঘর -গোলাম কিবরিয়া পিনু | গোলাম কিবরিয়া পিনু | গৃহ থেকে বহুদূরে চলে যাওয়ার পরও
আমি গৃহে ফিরে আসি
আমি সেই কপোত
ডানা দুটি আমার প্রত্যাবর্তনপ্রবণসাদামাটা গৃহকোণ আমার পছন্দ
ঘরে ফিরে আসার জন্য আমি কাতরআমার বসতভিটে আমি চিনি
বাস্তুভিটে ও খামারবাড়ি আমি চিনি
মর্মঘাতি আঘাতের পরও
আমার গৃহজারিত গন্ধ আমার গায়ে লেগে থাকে
গৃহহীন করে প্রভুরা আমাকে টেনে নিয়ে যাবে?
–পারবে না!শুধু কি... | 6 | স্বদেশমূলক |
3971 | কেন মানুষের মুখ | শামসুর রাহমান | কেন মানুষের মুখ বারবার ম্লান হয়ে যাবে?
কেন আমাদের হাতে পায়রা পাথর হয়ে যাবে?
মুখের ভেতরে কেন অমাবস্যা ঊর্ণাজাল বুনে
যাবে ক্রমাগত? যোদ্ধবেশে শত শত
কংকাল সওয়ার হয়ে আসে
কেন রাতে ভৌতিক ঘোড়ায়?
কেন আমাদের
এত মৃত্যু দেখে যেতে হবে অসহায় ভঙ্গিমায়?অবেলায় একটি বিপুল উল্টে-যাওয়া দোয়াতের কালির ধরনে
রক্তধারা বয়ে যায়। রক্তভেজা চুলে শব... | 1 | চিন্তামূলক |
3911 | কবিতা লিখতে গিয়ে | শামসুর রাহমান | কবিতা লিখতে গিয়ে প্রায়শ হোঁচট খাই আজ, ধন্দ লাগে
বার বার, আর অমাবস্যা নামে খাতার পাতায়
যখন তখন, তুমি সাক্ষী। কী ক’রে ফিরিয়ে আনি
পূর্ণিমাকে? জানি না সে মন্ত্র, শুধু ক্ষ্যাপা বাউলের
মতো ঘুরি গেরুয়া রঙের লুপ্ত লিরিকের পথে।
অন্ধত্ব আসন্ন জেনে আলোর ঝর্ণায় স্নান করি অবিরাম।বাগানের ফুল ছেঁড়া হচ্ছে অবিরত, মাস্তানের
মরশুম চতুর্দ... | 1 | চিন্তামূলক |
4099 | তবু হয়, এরকমই হয় | শামসুর রাহমান | তবু হয়, এ রকমই হয়
কখনো চাওনি তুমি এ রকম হোক, তবু সব লতাগুল্ম,
জলজ্যান্ত গাছ
শুকিয়ে বিবর্ণ হলো, বড় শীর্ণ। ফুলদানি শূন্য বহুকাল,
নানারাঙা পাখিরা উধাও-
ওরা কি মেতেছে আত্মহননে কোথাও? ঝাড়লণ্ঠনের শোভা
সহসা গিয়েছে মুছে, ঝাঁক ঝাঁক বাদুড় কেবলি ঝুলে থাকে
ছাদে, ঘরময়
পশুবিষ্ঠা, বারংবার হাত খুঁজে পাই না কোথাও আজ হাত।
কখনো চাওনি তুম... | 0 | প্রেমমূলক |
3395 | সোনার | রবীন্দ্রনাথ ঠাকুর | গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।গান গেয়ে তরী বেয়ে কে আসে ... | 4 | রূপক |
215 | আমার কালো মেয়ে | কাজী নজরুল ইসলাম | আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি
তারে কে দিয়েছে গালি
রাগ করে সে সারা গায়ে
মেখেছে তাই কালি।যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে তাহার হাসিমুখের চেয়ে
কে কালো দেউল করে আলো
অনুরাগের প্রদীপ জ্বালি।পরেনি সে বসনভূষণ, বাঁধেনি সে কেশ
তারি কাছে হার মানে রে ভুবনমোহন বেশ।রাগিয়ে তারে কাঁদি যখন দুখে
দয়াময়ী মেয়... | 3 | ভক্তিমূলক |
4788 | গোঁফ চুরি | সুকুমার রায় | হেড আফিসের বড়বাবু লোকটি বড় শান্ত,
তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জান্ত?
দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে,
একলা বসে ঝিম্ঝিমিয়ে হটাত্ গেলেন ক্ষেপে!
আঁত্কে উঠে হাত‐পা ছুঁড়ে চোখটি ক’রে গোল!
হটাত্ বলেন, “গেলুম গেলুম, আমায় ধ’রে তোল!”
তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ‐বা হাঁকে পুলিশ,
কেউ‐বা বলে, “কামড়ে দেবে সাবধানেত... | 8 | হাস্যরসাত্মক |
1335 | দু_জনের ভাত | নির্মলেন্দু গুণ | গত রাত্রির বাসী ভাত খেতে খেতে
মনে কি পড়ে না? পড়ে ।
ভালো কি বাসি না? বাসি ।
শ্লথ টেপ থেকে সারা দিন জল ঝরে,
সেই বেনোজলে এঁটো মুখ ধুয়ে আসি ।
গত রাত্রির বাসী ভাত খেতে খেতে
প্রেম কি জাগে না? জাগে ।
কিছু কি বলি না? বলি ।
তিতাস শিখায় যতটুকু তাপ লাগে,
অনুতাপে আমি তার চেয়ে বেশি গলি ।
গত রাত্রির বাসী ভাত খেতে খেতে
আমি কি ... | 0 | প্রেমমূলক |
1508 | মাটির হাতে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | এ কোন্ যন্ত্রণা দিবসে, আর
এ কোন্ যন্ত্রণা রাতে;
আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার
মাটিতে গড়া দুই হাতে।
বোঝেনি, রাত্রির ঝোড়ো হাওয়ায়
যখন চলে মাতামাতি,
জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়
জ্বালাতে নেই মোমবাতি।
ভেবেছে, সবখানে খোলা দুয়ার
দ্যাখেনি দেয়ালের লেখা;
এবং বোঝেনি যে বারান্দার
ধারেই তার সীমারেখা।
তবু সে গিয়েছিল বারান্দায়,
কাঁপে... | 0 | প্রেমমূলক |
2726 | জানি জানি কোন্ আদি কাল হতে | রবীন্দ্রনাথ ঠাকুর | জানি জানি কোন্ আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে,
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন।
কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
অরুণ-কিরণে চরণ বাড়ালে,
ললাটে রাখিলে শুভ পরশন।সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
অরূপের কত রূপদরশন।
কত যুগে যুগে কেহ নাহি জানে
ভর... | 3 | ভক্তিমূলক |
1468 | নিজের কাছে স্বীকারোক্তি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমিপাহাড় থেকে পড়তে পড়তে
তোমাকে ধরে বেঁচে রয়েছি, কবিতা।
আমিপাতালে ডুবে মরতে মরতে
তোমাকে ধরে আবার ভেসে উঠেছি।
আমিরাজ্যজয় করে এসেও
তোমার কাছে নত হয়েছি, কবিতা।
আমিহাজার দরজা ভালবেসেও
তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি।
কখনও এর, কখনও ওর দখলে
গিয়েও ফিরি তোমারই টানে, কবিতা।
আমাকে নাকি ভীষণ জানে সকলে,
তোমার থেকে বেশি কে জানে, কবিতা... | 1 | চিন্তামূলক |
2956 | পাঠশালে হাই তোলে | রবীন্দ্রনাথ ঠাকুর | পাঠশালে হাই তোলে
মতিলাল নন্দী;
বলে, “পাঠ এগোয় না
যত কেন মন দি।’
শেষকালে একদিন
গেল চড়ি টঙ্গায়,
পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে
ভাসালো মা-গঙ্গায়,
সমাস এগিয়ে গেল,
ভেসে গেল সন্ধি–
পাঠ এগোবার তরে
এই তার ফন্দি। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
852 | উদয়াস্ত (অগ্রন্থিত) | জীবনানন্দ দাশ | সূর্যের উদয় সহসা সমস্ত নদী
চমকিত ক'রে ফেলে- অকস্মাৎ দ্যাখা দিয়ে-
চ'লে যায়; হাড়ের ভিতরে মেঘেদের
অন্ধকার; স্তম্ভিত বন্ধুর মতো ভোর
এইখানে সাধু রাত্রির হাত ধ'রে
তাকে শ্রেয়তর চালানির মূল জেনে
নিখিলের- মৃত মাংসের স্তুপ
চারিদিকে; তার মাঝে ধন্বন্তরি, কালনেমি
কিছু চায়;
দুস্তর চাদর গায়ে অন্ধ বাতাসের।
সূর্য তবু- সূর্য যেন জ্যোতি
... | 1 | চিন্তামূলক |
1023 | মৃত্যু সূর্য সংকল্প | জীবনানন্দ দাশ | সর্বদাই অন্ধকারে মৃত্যু এক চিন্তার মতন;
আমাদের এই শতাব্দীর সাধ, স্বপ্ন, কাজ, প্রাণ
আচ্ছাদন ক'রে দিতে আসে।
ভোরের নিশ্চিন্ত মন কেমন সাহসে অনায়াসে
আলো হয়- সূর্য হয়- দেখ;
নদী- মেঘ- দিগন্তের পাহাড়ের নীল
বিচ্ছুরিত হয়ে ওঠে কেমন নিঃশব্দ অনাবিল।
আমরা প্রেমের কথা- জ্ঞান মুক্তি প্রগতির দিন
ঢের আগে শুরু ক'রে এখনো ব্রহ্মাণ্ড-অন্তর্... | 1 | চিন্তামূলক |
3871 | একদা তোমার আমি | শামসুর রাহমান | একদা, তোমাকে আমি অহংকারী বলে জানতাম। মনে পড়ে,
কোনো এক পঁচিশে বৈশাখে
তুমি আর আমি পাশাপাশি ছিলাম কী মুগ্ধ বসে।
চিনতে পারনি তুমি পাশে-বসে-থাকা জবুথবু
তরুণকে যার
কবিতা তখন এ শহরে যত্রতত্র
বাচ্চা রাজহাঁসের মতন
পাখা ঝাপটাত, সেই পদাবলি পাঠক গোষ্ঠীকে দিয়েছিল
ভীষণ ভড়কে আর উদাসীন পণ্ডিতবর্গের
টেরিকাটা দামি মাথা চুলকোতে বাধ্য করে... | 0 | প্রেমমূলক |
449 | যা শত্রু পরে পরে | কাজী নজরুল ইসলাম | রাজ্যে যাদের সূর্য অস্ত যায় না কখনও, শুনিস হায়,
মেরে মেরে যারা ভাবিছে অমর, মরিবে না কভু মৃত্যু-ঘায়,
তাদের সন্ধ্যা ওই ঘনায়!
চেয়ে দেখ ওই ধূম্র-চূড়
অসন্তোষের মেঘ-গরুড়
সূর্য তাদের গ্রাসিল প্রায়!
ডুবেছে যে পথে রোম গ্রিক প্যারি – সেই পথে যায় অস্ত যায়
ওদের সূর্য! – দেখবি আয়!
২
অর্ধ পৃথিবী জুড়ে হাহাকার, মড়ক, বন্যা, মৃত্যুত্রা... | 6 | স্বদেশমূলক |
2156 | জুতা | মাকিদ হায়দার | বাবা হরিপদ,
চিঠি পাইবামাত্র জুতা কিনিবা,
আমি জানি তোমার পদযুগলে কোন জুতা নাই
জুতা ছাড়া ঢাকা শহরে তুমি চলাফেরা
করিতেও পারিবেনা।
শুনিলাম জুতার দাম আগের মত নাই
আরো শুনিলাম ঢাকা শহরের
একদল লোক
সারা বছরই
রাস্তায়, খাল-খন্দক কাটিতে পছন্দ করে
তাই ভয় হয় তুমি যদি
সেই খানা-খন্দকে একবার পড়িয়া যাও
তোমাকে ডাঙ্গায় তুলিবার মতো লোকজন আ... | 6 | স্বদেশমূলক |
3788 | আমৃত্যু আমার সঙ্গী কবিতার খাতা | শামসুর রাহমান | ১
লিখি আর না-ই লিখি, প্রতিদিন কবিতার খাতা
খুলে বসি পুনারায়, তাকে
টেবিলে সযত্নে রাখি মঠবাসী সন্ন্যাসীর মতো
ব্যবহারে। কবিতার খাতা, মনে হয়,
দূর অতীতের তাম্রলিপি,
কখনো প্রবাল-দ্বীপ। কবিতার খাতাটির স্মৃতি
নিয়ে একা একা পথ হাটি সারাদিনমান, বেলাশেষে
পৌছে যাই
সে-দেশে, যেখানে আজ হরিণ হরিণ নয় আর,
যেখানে পাখিরা নয় পাখি। তবু আমি
হর... | 6 | স্বদেশমূলক |
4766 | অসম্ভব নয়! | সুকুমার রায় | গুণের মধ্যে নাকের বাহার।
তার যে গাধা বাহন, সেটা
যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা।
ডাইনে বল্লে যায় সে বামে
তিন পা যেতে দুবার থামে ।
চল্তে চল্তে থেকে থেকে
খানায় খন্দে পড়ে বেঁকে।
ব্যাপার দেখে এম্নিতরো
সাহেব বললে “সবুর করো-
মাম্দোবাজি আমার কাছে?
এ রোগেরও ওষুধ আছে।”
এই না বলে ভীষন ক্ষেপে
গাধার পিঠে বস্ল চেপে
মুলোর ঝুটি ঝুলি... | 8 | হাস্যরসাত্মক |
2499 | এ কথা সে কথা মনে আসে | রবীন্দ্রনাথ ঠাকুর | এ কথা সে কথা মনে আসে,
বর্ষাশেষে শরতের মেঘ যেন ফিরিছে বাতাসে।
কাজের বাঁধনহারা শূন্যে করে মিছে আনাগোনা;
কখনো রুপালি আঁকে, কখনো ফুটায়ে তোলে সোনা।
অদ্ভুত মূর্তি সে রচে দিগন্তের কোণে,
রেখার বদল করে পুনঃ পুনঃ যেন অন্যমনে।
বাষ্পের সে শিল্পকাজ যেন আনন্দের অবহেলা–
কোনোখানে দায় নেই, তাই তার অর্থহীন খেলা।
জাগার দায়িত্ব আছে, কাজ ন... | 1 | চিন্তামূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.