id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
2458
আলো তার পদচিহ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
আলো তার পদচিহ্ন আকাশে না রাখে; চলে যেতে জানে, তাই চিরদিন থাকে।  (স্ফুলিঙ্গ)
4
রূপক
2947
পশ্চিমে রবির দিন
রবীন্দ্রনাথ ঠাকুর
পশ্চিমে রবির দিন হলে অবসান তখনো বাজুক কানে পুরবীর গান।   (স্ফুলিঙ্গ)
4
রূপক
4742
সব্যসাচী
সুকান্ত ভট্টাচার্য
অভুক্ত শ্বাপদচক্ষু নিঃস্পন্দ আঁধারে জ্বলে রাত্রিদিন। হে বন্ধু, পশ্চাতে ফেলি অন্ধ হিমগিরি অনন্ত বাধ্যক্য তব ফেলুক নিঃশ্বাস; রক্তলিপ্ত যৌবনের অন্তিম পিপাসা নিষ্ঠুর গর্জনে আজ অরণ্য ধোঁয়ায় উঠুক প্রজ্বলি'। সপ্তরথী শোনে নাকো পৃথিবীর শৈশবক্রন্দন, দেখে নাই নির্বাকের অশ্রুহীন জ্বালা। দ্বিধাহীন চণ্ডালের নির্লিপ্ত আদেশে। আদিম ক...
2
মানবতাবাদী
704
শবগাছ, হাত-মেলা মানুষ
জয় গোস্বামী
শবগাছ, হাত-মেলা মানুষ তার সামনে দিয়ে জলধারা চলে গেছে শেষ প্রান্তে, বহুদূর ভোরের ভিতরে স্বল্প আলোকিতমুখ গুহাটির গলা অব্দি জল… ওই পারে দিন এপারে সমাপ্তি কবি, যার মুখ সূর্যাস্তরঙিন!
4
রূপক
3163
মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু
রবীন্দ্রনাথ ঠাকুর
মন উড়ুউড়ু, চোখ ঢুলুঢুলু, ম্লান মুখখানি কাঁদুনিক– আলুথালু ভাষা, ভাব এলোমেলো, ছন্দটা নির্‌বাঁধুনিক। পাঠকেরা বলে, “এ তো নয় সোজা, বুঝি কি বুঝিনে যায় না সে বোঝা।’ কবি বলে, “তার কারণ, আমার কবিতার ছাঁদ আধুনিক।’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
2751
ডাকো ডাকো ডাকো আমারে
রবীন্দ্রনাথ ঠাকুর
ডাকো ডাকো ডাকো আমারে, তোমার স্নিগ্ধ শীতল গভীর পবিত্র আঁধারে। তুচ্ছ দিনের ক্লান্তি গ্লানি দিতেছে জীবন ধুলাতে টানি, সারাক্ষণের বাক্যমনের সহস্র বিকারে।মুক্ত করো হে মুক্ত করো আমারে, তোমার নিবিড় নীরব উদার অনন্ত আঁধারে। নীরব রাত্রে হারাইয়া বাক্‌ বাহির আমার বাহিরে মিশাক, দেখা দিক মম অন্তরতম অখণ্ড আকারে।৭ আষাঢ়, ১৩১৭ (গীতাঞ্জলি...
3
ভক্তিমূলক
4841
আত্মা
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতিটি ট্রেনের সঙ্গে আমার চতুর্থভাগ আত্মা ছুটে যায় প্রতিটি আত্মার সঙ্গে আমার নিজেস্ব ট্রেন অসময় নিয়ে খেলা করে। আলোর দোকানে আমি হাজার হাজার বাতি সজিয়ে রেখেছি নষ্ট-আলো সঞ্জীবনী শিক্ষা করে আমার চঞ্চল অহমিকা। জাদুঘরে অসংখ্য ঘড়িতে আমি অসংখ্য সময় লিখে রাখি নারীর ঊরুর কাছে আমার পিঁপড়ে দূত ঘোরেফেরে আমারই ইঙ্গিতে তারা চুম্বনের...
1
চিন্তামূলক
1536
সংসার
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সংসার ছড়িয়ে গেছে ইস্টিশানে, পথে ও ফুটপাতে, আমরা আসতে-যেতে দেখতে পাই। আকাশে গোধূলি-লগ্নে বর্ণের সানাই বেজে যায়। মাঝে-মাঝে মধ্যরাতে জানালায় মুখ রেখে ভাবি যে, ভাষায় ফোটাতে পারিনি কোনো-কিছু। এবং দেখি যে, কাঁথাখানিতে নিজেকে ঢেকে নিয়ে সংসার চলেছে তার চৌহদ্দি ছাড়িয়ে। মানুষ চলেছে পিছু-পিছু।
1
চিন্তামূলক
4912
ধান
সুনীল গঙ্গোপাধ্যায়
হলুদ শাড়ি আর পরো না, এবার মাঠে হলুদ ধান ফলেনি ঘরে তোমার হল্‌দে পর্দা! মিনতি করি খুলে রাখো এবার মাঠে হলুদ ধান ফলেনি। এপাড়া জুড়ে সানাই বাজে, ওপাড়া জুড়ে শামিয়ানা ব্যস্ত মানুষ, সুখী মানুষ, শঙ্খ আর উদ্ধ্বনি লাল চেলি সবই থাকুক, বন্ধ রাখো গায়ে-হলুদ এবার মাঠে হলুদ ধান ফলেনি আয় কাক আয় কাকের পাল আয়রে আয়- গোয়াল ঘরের পাশে দাঁড়িয়ে...
5
প্রকৃতিমূলক
1208
মেয়েটি
তসলিমা নাসরিন
মেয়েটি একা, মেয়েটি অসহ্য রকম একা, এরকমই সে একা, এরকম নির্লিপ্তি আর জগতের সকল কিছুতে তার নিস্পৃহতা নিয়ে একা, এভাবেই সে বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ কাল নির্বাসনে। কেবল কলকাতাই তরঙ্গ তোলে মেয়েটির স্থির হয়ে থাকা জলে, কেবল কলকাতাই তাকে বারবার নদী করে দেয়, কলকাতাই কানে কানে ভালো থেকো মন্ত্র দেয়। কেবল কলকাতাই। কলকাতার ধুলোয় কালো হ...
1
চিন্তামূলক
2270
প্রার্থনা সঙ্গীত
যোগীন্দ্রনাথ সরকার
ছোটো শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব। ছোটো তারা হাসে আকাশের গায়ে ছোটো ফুল ফুটে গাছে; ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরো কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আশা; জগত মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালবাসা। সুখে দুখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি; অশ্রু মুছায়ে বেদনা ঘুচা...
3
ভক্তিমূলক
1222
শেষ পর্যন্ত
তসলিমা নাসরিন
না, কলকাতা শেষপর্যন্ত তুমিও আমার কোনও সমাধান নও তুমিও আমার প্রশ্নগুলোর কোনও উত্তর নও। বিশ্বাস কী, তুমিও যে কোনও মুহূর্তে হয়ে উঠতে পারো যে কোনও শহরের মত লম্পট, কপট। যে কোনও মুহূর্তে বেছে নিতে পারো হার্দিক চারদিক ছেড়ে অমানবিক পারমাণবিক দিক। বিশ্বাস কী, মঞ্চে মঞ্চে তোমার ওই নাটক হয়ত নাটকই কৃচ্ছসাধনের দিকে ভালো করে তাকালেই...
1
চিন্তামূলক
1800
আর যদি নাই আসো
বিনয় মজুমদার
আর যদি নাই আসো,ফুটন্ত জলের নভোচারী বাষ্পের সহিত যদি বাতাসের মতো না-ই মেশো, সেও এক অভিজ্ঞতা ; অগণন কুসুমের দেশে নীল বা নীলাভবর্ণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি ; কে জানে হয়তো অবশেষে বিগলিত হতে পারো ; আশ্চর্য দর্শনবহু আছে নিজের চুলের মৃদু ঘ্রাণের মতন তোমাকেও হয়তো পাইনা আমি, পূর্ণিমার তিথিতেও দেখি অস্ফুট লজ্জায় ম্ল...
0
প্রেমমূলক
1625
একটি উজ্জ্বল ষাঁড়
পূর্ণেন্দু পত্রী
একটি উজ্জ্বল ষাঁড় লিফটে চেপে উর্ধ্বে উঠে যান, তখনই বন্দনা গান গেয়ে ওঠে, একপাল কৃতার্থ ছাগল। জুলিয়াস সীজারের মতো তিনি, মিশরের ফারাও এর মতো যেন এই শতাব্দীর তরুণ-বয়সী এক নবতম আলোকজান্ডার পাতলা ক্রীমের মতো বুদ্ধের মহন হাসি মুখে চেঙ্গিস খানের মতো চোখে বহুদূর স্বপ্নের রক্তাক্ত সিড়ি, যেন জেনে দিয়েছেন তিনি ভূ-মধ্যসাগর এসে পায়ে...
10
ব্যঙ্গাত্মক
2442
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ'রে। না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে অতি-ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে- তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে ত...
3
ভক্তিমূলক
2591
কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে– কাঁদিছে আপন মনে, কুসুমের দলে বন্ধ হয়ে করুণ কাতর স্বনে। কহিছে সে,”হায় হায়, বেলা যায় বেলা যায় গো ফাগুনের বেলা যায়।’ ভয় নাই তোর, ভয় নাই ওরে ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। কুসুম ফুটিবে, বাঁধন টুটিবে, পুরিবে সকল কামনা। নিঃশেষ হয়ে যাবি যবে তুই ফাগুন তখনো যাবে না।কুঁড়ির ভিতরে ফিরিছে গন্ধ কিসের ...
4
রূপক
3532
নিরিবিলি বলছি কথা
রেদোয়ান মাসুদ
নিরিবিলি বলছি কথা তোমার পাশে বসে একা একা বলছি কথা তোমার কানে কানে। নিরিবিলি ভাবছি একা তোমার হৃদয়ে বসে একা একা বলছি কথা তোমায় ভালবেসে।নদীর ধারে বসে একা আঁকছি তোমার ছবি মনে মনে ভাবি তোমায় পরান ভরে দেখি।জ্যাৎস্না রাতে চেয়ে আছি দূর আকাশের দিকে তোমায় খুজি ঐ আকাশে লক্ষ তাঁরার মাঝে।পুকুরে পরছে গাছের ছায়া তাকিয়ে থাকি সেখানে তো...
0
প্রেমমূলক
2624
ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছ্বাসে
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছ্বাসে সহসা নির্ঝরিণী আপনারে লয় চিনি। চকিত ভাবের ক্বচিৎ বিকাশে বিস্মিত মোর প্রাণ পায় নিজ সন্ধান।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
233
আসিবে তুমি জানি প্রিয়
কাজী নজরুল ইসলাম
আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর।বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর।ফুল্ল যামিনী আজি ফুল সুবাসে চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে আনন্দিত দীপান্নিত অম্বর।অধীর সমীরে দিগঞ্চল দোলে মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ-লহর তোলে দিকে দিকে শুনি...
0
প্রেমমূলক
2051
বাউল
মহাদেব সাহা
ভালোবাসা যদি এ-রকমই হয় রক্তমাংস, কাম লালনেও মিছে লজ্জা পাবো কি, সঙ্কোচে লিখি নাম? মানুষ লিখেই কতোবার কাটি, মানুষের বেশি নই কামে-প্রেমে তাই এতো ভার বহি, এমন যাতনা সই! মানুষে যদি বা মাহাত্ম্য নেই পাষাণেই দেখা হবে তোমাতে আমাতে আজকাল বাদে এটুকু তো সম্ভবে। প্রেমের মূল্যে আমাকে ছেড়েছো ঘৃণার মূল্যে দিও তুমিও জানো না আমিও জানি...
0
প্রেমমূলক
5163
রাডার
হেলাল হাফিজ
একটা কিছু করুন। এভাবে আর কদিন চলে দিন ফুরালে হাসবে লোকে দুঃসময়ে আপনি কিছু বলুন একটা কিছু করুন। চতুর্দিকে ভালোবাসার দারুণ আকাল খেলছে সবাই বেসুর-বেতাল কালো-কঠিন-মর্মান্তিক নষ্ট খেলা, আত্মঘাতী অবহেলো নগর ও গ্রাম গেরস্থালি বনভূমি পাখপাখালি সব পোড়াবে, সময় বড়ো দ্রুত যাচ্ছে ভাল্লাগে না ভাবটা ছেড়ে সত্যি এবার উঠুন একটা ক...
2
মানবতাবাদী
4657
কাশ্মীর
সুকান্ত ভট্টাচার্য
সেই বিশ্রী দম-আটকানো কুয়াশা আর নেই নেই সেই একটানা তুষার-বৃষ্টি, হঠাৎ জেগে উঠেছে- সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ। দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলে মুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে, ডেকেছে রৌদ্রকে, ডেকেছে তুষার-উড়িয়ে-নেওয়া বৈশাখী ঝড়কে, পৃথিবীর নন্দন-কানন কাশ্মীর। কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হল প্রচণ্ড সূর্...
2
মানবতাবাদী
4268
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
শামসুর রাহমান
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেবো। গুলবাগিচা বিরান ব’লে, হরহামেশা ফিরে যাবো, তা’হবে না দিচ্ছি ব’লে। ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেবো।ফিরতে হ’লে বেলাবেলি হাঁটতে হবে অনেকখানি। বুক-পাঁজরের ঘেরাটোপে ফুচকি মারে আজব পাখি। পক্ষী তুমি সবুর করো, শ্যাম-প্রহরে ডোবার আগে, একটু শুধু মেওয়া খাবো।শিরায় শিরায় এখনো তো...
6
স্বদেশমূলক
2547
ওরা এসে আমাকে বলে
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরা এসে আমাকে বলে, কবি, মৃত্যুর কথা শুনতে চাই তোমার মুখে। আমি বলি, মৃত্যু যে আমার অন্তরঙ্গ, জড়িয়ে আছে আমার দেহের সকল তন্তু। তার ছন্দ আমার হৃৎস্পন্দনে, আমার রক্তে তার আনন্দের প্রবাহ। বলছে সে,--চলো চলো, চলো বোঝা ফেলতে ফেলতে, চলো মরতে মরতে নিমেষে নিমেষে আমারি টানে, আমারি বেগে। বলছে, চুপ করে বস যদি যা-কিছু আছে সমস্তকে আঁ...
1
চিন্তামূলক
3676
অঙ্গীকার
শামসুর রাহমান
ফিরে যাবো? কেন ফিরে যাবো বারবার? জানি সিংহদ্বার পেরুলেই পেয়ে যাবো আকাঙ্ক্ষিত সব উপচার, যার জন্যে ভীষণের স্তব করেছি সকালসন্ধ্যা, পেরিয়েছি ঝড়মত্ত নদী, কতো সিঁড়ি, রক্তাপ্লুত, বারংবার নেমেছি খনিতে। আজো ফিরি পথে পথে কেইনের মতো। ফিরে যাবো? প্রহরীর রক্তচক্ষু দেখে ফিরে যাবো? তুমি তবুও বধির হ’য়ে থাকবে সর্বক্ষণ? ডাকবে না সেখানে,...
0
প্রেমমূলক
795
রাখাল ছেলে
জসীম উদ্‌দীন
“রাখাল ছেলে ! রাখাল ছেলে ! বারেক ফিরে চাও, বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?” ওই যে দেখ নীল-নোয়ান সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ-আকাশের ছড়িয়ে-পড়া আবীর রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা- সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড় না।” “রাখাল ছেলে ! রাখ...
5
প্রকৃতিমূলক
1502
ভিতর-বাড়িতে রাত্রি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রাত্রি হলে একা-একা পৃথিবীর ভিতর-বাড়িতে যেতে হয়। সারাদিন দলবদ্ধ, এখানে-ওখানে ঘুরি-ফিরি, বাজারে বাণিজ্যে যাই; মাঝে-মাঝে রোমাঞ্চিত হবার তাগিদে সামান্য ঝুঁকিতে বসি তাসের আড্ডায়; কেউ বা তিন-আনা যেতে; কেউ হারে। রাত করলে সবাই উঠে যায়। মাথায় কান-ঢাকা, টুপি, পায়ে, মোজা, বারোটা-রাত্তিরে জানি না কোথায় যায় দুরি তিরি রাজা ও রমণী। আ...
1
চিন্তামূলক
1966
কেউ কেউ
মহাদেব সাহা
এই মরুভুমি মধ্যে দুই একজন মানুষ আছেন স্নিদ্ধ ছায়াময়- তাদের নিকটে গেলে মনে ছয় এই গাছের ছায়ায় আরো কিছুক্ষণ বসি। দুই একজন মানুষ আছেন এই রুক্ষ মরুর মধ্যেও স্বচ্ছ জলাশয়, তাদের নিকটে গেলে সাধ হয় এই নদীর সান্নিধ্যে জীবন কাটাই। এই মরুভুমিতেও আছেন এমন মানুষ কেউ কেউ স্মিত হাস্যময়- তাদের নিকটে গেলে মনে হয় এই মনীষার আলোয় উদ্ভাসিত ...
4
রূপক
30
বৃষ্টি
অমিয় চক্রবর্তী
কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে। শহরের পথে দ্রুত অন্ধকার। লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী; আকাশে বিদ্যুৎজ্বলা বর্শা হানে ইন্দ্রমেঘ; কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে। নিবিষ্ট ক্রান্তির স্বর ঝরঝর বুকে অবারিত। চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত সিঁদুরে পরায় ম...
9
শোকমূলক
4305
বাড়ি
শামসুর রাহমান
নিজের বাড়িতে আমি ভয়ে ভয়ে হাঁটি, পাছে কারো নিদ্রায় ব্যাঘাত ঘটে। যদি কারো তিরিক্ষি মেজাজ জ্বলে ওঠে ফস্‌ করে যথাবিধি, সেই ভয়ে আরো জড়োসড়ো হয়ে থাকি সারাক্ষণ। আমার যে-কাজ নিঃশব্দে করাই ভালো। বাড়িতে বয়স্ক যারা, অতি পুণ্যলোভী, রেডিয়োতে শোনে তার ধর্মের কাহিনী। মক্ষিরাণী। সংসারে কেবলি বাড়ে শিশুর বাহিনী। মেথর পাড়ায় বাজে ঢাক-ঢোল, ...
1
চিন্তামূলক
3086
বিদেশী ফুলের গুচ্ছ – ১০
রবীন্দ্রনাথ ঠাকুর
কেমনে কী হল পারি নে বলিতে, এইটুকু শুধু জানি– নবীন কিরণে ভাসিছে সে দিন প্রভাতের তনুখানি। বসন্ত তখনো কিশোর কুমার, কুঁড়ি উঠে নাই ফুটি, শাখায় শাখায় বিহগ বিহগী বসে আছে দুটি দুটি। কী যে হয়ে গেল পারি নে বলিতে, এইটুকু শুধু জানি– বসন্তও গেল, তাও চলে গেল একটি না কয়ে বাণী। যা-কিছু মধুর সব ফুরাইল, সেও হল অবসান– আমারেই শুধু ফেলে রে...
0
প্রেমমূলক
2926
পউষের পাতা-ঝরা তপোবনে
রবীন্দ্রনাথ ঠাকুর
পউষের পাতা-ঝরা তপোবনে আজি কী কারণে টলিয়া পড়িল আসি বসন্তের মাতাল বাতাস; নাই লজ্জা, নাই ত্রাস, আকাশে ছড়ায় উচ্চহাস চঞ্চলিয়া শীতের প্রহর শিশির-মন্থর। বহুদিনকার ভুলে-যাওয়া যৌবন আমার সহসা কী মনে ক'রে পত্র তার পাঠায়েছে মোরে উচ্ছৃঙ্খল বসন্তের হাতে অকস্মাৎ সংগীতের ইঙ্গিতের সাথে। লিখেছে সে-- আছি আমি অনন্তের দেশে যৌবন তোমার চির...
1
চিন্তামূলক
3599
ছিন্ন-বিচ্ছিন্ন
শক্তি চট্টোপাধ্যায়
একটি জীবন পোড়ে, শুধুই পোড়ে আকাশ মেঘ বৃষ্টি এবং ঝড় ফুলছে নদী যেন তেপান্তর চতুর্দিকে শীতল সর্বনাশে- পেয়েছে, যাকে পায়নি কোনোদিনও একটি জীবন পোড়ে, কেবল পোড়ে আর যেন তার কাজ ছিল না কোনো
0
প্রেমমূলক
685
বোকা
জয় গোস্বামী
তাকে ছেড়ে চলেছ সন্ধ্যায় চাঁদ ওঠে। চাঁদ উঠে যায় গাছের মাথায়আর কোনও দায় রইল না তোমারতোমার এই ছেড়ে যাওয়া মহোল্লাসে উদযাপন  কোরে ঝোপঝাড়ে ঝিঁঝিপোকা ডাকে চমত্কারতোমার যাওয়ার পথে একদৃষ্টে তাকিয়ে কেন যে বোকার মতো চোখ দিয়ে জল পড়ে এখনও বৃদ্ধ লোকটার
0
প্রেমমূলক
4946
বহুদিন লোভ নেই
সুনীল গঙ্গোপাধ্যায়
বহুদিন লোভ নেই, শব্দে শিহরণ স্বপ্নে শিহরণ, ঘুম শরীরে দুপুর এলো, যেন বহুদিন লোভ নেই বহুদিন লোভ নেই, শ্মশানের পাশে গিয়ে বিকেলে বসিনি; এবার তোমার কাছে চলে যাবো, ‘তুমি’ বহু গ্রন’ থেকে চুরি এ-রকম যেতে হয়, বিকেলে মন খারাপ হলে তোমার ছায়ায় না গেলে মানায় না, কিংবা চিঠি, বহু পুরোনো ভুলের শোক থেকে ছায়ার ভিতরে জ্যোৎস্না, অথাবা জ্...
0
প্রেমমূলক
1078
সারা দিন ট্রাম-বাস
জীবনানন্দ দাশ
সারাদিন ট্রাম-বাস-ফেরিওলাদের ডাক- কুষ্ঠরোগী পথের উপর- হাড়ভাঙা মহিষের গাড়িগুলো-বাজারের রুক্ষ শব্দ-বস্তির চিৎকার। আমার হৃদয়ে যেই শঙ্খমালা কিশোরীটি বাঁধিতে আসিয়াছিল ঘর তাহারে ফিরায়ে দেয় শহরের পথ থেকে পাড়াগাঁর কান্তারের পার-কবে যে কান্তার ছেড়ে আসিয়াছি নির্বাসিত আমি রাজপুত্রের মতন, কোথায় শিমের গন্ধ? শ্যামা পাখি? কিশোর গেল ক...
6
স্বদেশমূলক
3511
আমি চাইনি এভাবে বিদায় নিতে
রেদোয়ান মাসুদ
আমি চাইনি এভাবে বিদায় নিতে চাইনি মায়া ভরা ঐ দু চোখে অশ্রু ঝরাতে চাইনি বেচে থেকে দূরে থাকতে এক পলক দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকতে চেয়েছি সকাল বেলা শিশির ভেজা ঘাসে পা ভিজাতে।আমি চাইনি এভাবে অপেক্ষা করতে চাইনি বাশ বাগানের ভিতর দিয়ে বয়ে যাওয়া অচেনা পথের দিকে চেয়ে থাকতে ধুসর কোন ওড়না জরানো নারীর জন্য বসে থাকতে চেয়েছি বৃষ...
0
প্রেমমূলক
997
বেড়াল
জীবনানন্দ দাশ
সারাদিন একটা বেড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলি আমার দেখা হয়: গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামি পাতার ভিড়ে; কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর তারপর সাদা মাটির কঙ্কালের ভিতর নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি; কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে, সারাদিন সূর্যের পিছনে পিছনে চলেছে সে। একবার তাকে...
4
রূপক
3141
ভাবনা নিয়ে মরিস কেন খেপে
রবীন্দ্রনাথ ঠাকুর
ভাবনা নিয়ে মরিস কেন খেপে। দুঃখ-সুখের লীলা ভাবিস এ কি রইবে বক্ষে চেপে জগদ্দলন-শিলা। চলেছিস রে চলাচলের পথে কোন্‌ সারথির উধাও মনোরথে? নিমেষতরে যুগে যুগান্তরে দিবে না রাশ-ঢিলা। শিশু হয়ে এলি মায়ের কোলে, সেদিন গেল ভেসে। যৌবনেরি বিষম দোলার দোলে কাটল কেঁদে হেসে। রাত্রে যখন হচ্ছিল দীপ জ্বালা কোথায় ছিল আজকে দিনের পালা। আবার কবে...
1
চিন্তামূলক
143
তখন সত্যি মানুষ ছিলাম
আসাদ চৌধুরী
নদীর জলে আগুন ছিলো আগুন ছিলো বৃষ্টিতে আগুন ছিলো বীরাঙ্গনার উদাস-করা দৃষ্টিতে। আগুন ছিলো গানের সুরে আগুন ছিলো কাব্যে, মরার চোখে আগুন ছিলো এ-কথা কে ভাববে? কুকুর-বেড়াল থাবা হাঁকায় ফোসে সাপের ফণা শিং কৈ মাছ রুখে দাঁড়ায় জ্বলে বালির কণা। আগুন ছিলো মুক্তি সেনার স্বপ্ন-ঢলের বন্যায়- প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিলো সব-অন্...
6
স্বদেশমূলক
3539
ভাগ্য
রেদোয়ান মাসুদ
ওটা তোমার জন্য নয় ওখানে হাত দিও না পুড়ে যাবে সে হাত। ওটা বিধাতার লিখন ওটার নাম কপাল। ঐখানে লেখা ছিল তুমি ছিলে না আমার। কখনও চোখ তুলে দেখতে পারিনি কি ছিল লেখা ওখানে? তাই হয়তো মিলেছিলাম কোন এক মোহনায়। এখন আবার দু’চোখে দু’টি নদী, দু’দিকে প্রহাহিত হয় অবিরাম ঝর্নার মত। এখন বুঝে নিলাম ওখানে লেখা ছিল না। তাই হয়তো তুমি আর আমি ...
0
প্রেমমূলক
3750
আমার অভদ্র পদ্য
শামসুর রাহমান
আমার অভদ্র পদ্য পাৎলুন গোটানো, খালি পায়, মধ্যবয়সের গাঢ় তামাটে রঙের ছোপ নিয়ে গাঢ় শিস দিতে দিতে কুর্নিশ ছাড়াই কুলীন ড্রইংরুমে ঢুকে পড়ে বলে, ‘আমাকে বসতে দিন চেয়ারে সোফায়। কঁচুমাচু, হাত জোড় করে এক কোণে দাঁড়িয়ে থাকার ভঙ্গি আয়ত্ত করিনি, সমাজের মধ্যমণি আপনারা, জেনে রাখুন, নাছোড় এই বান্দা। এখানে রয়েছে যারা ধান্দাবাজ ফোঁপরদালাল...
4
রূপক
1796
আমরা দুজনে মিলে
বিনয় মজুমদার
আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো । তোমার গায়ের রঙ এখনো আগের মতো , তবে তুমি আর হিন্দু নেই , খৃষ্টান হয়েছো । তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি । আমার মাথার চুল যেরকম ছোটো করে ছেঁটেছি এখন তোমার মাথার চুলও সেইরূপ ছোটো করে ছাঁটা , ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই ; যখন দুজনে যুবতী ও যুবক ছিলাম তখন কি জানতাম বুড়ো ...
0
প্রেমমূলক
901
চেতনা-লিখন
জীবনানন্দ দাশ
শতাব্দীর এই ধূসর পথে এরা ওরা যে যার প্রতিহারী। আলো অন্ধকারের ক্ষণে যে যার মনে সময়সাগরের ক্লান্তিবিহীন শব্দ শোনে; অথবা তা নাড়ীর রক্তস্রোতের মতন ধ্বনি না শুনে শোনা যায়।সময় গতির শব্দময়তাকে তবু ধীরে ধীরে যথাস্থানে রেখে ট্রামের রোলে আরেক ভোরের সাড়া পেয়ে কেউ বা এখন শিশু, কেউ বা যুবা, নটী, নাগর, দক্ষ-কন্যা, অজের মুণ্ড, অখল পো...
1
চিন্তামূলক
1583
সাদা মৌমাছি
পাবলো নেরুদা
অনুবাদ: ইমন জুবায়েরসাদা মৌমাছি, তুমি আমার ভিতরে গুনগুন কর- তুমি মধু পান করে মাতাল ধোঁওয়ার ধীর কুন্ডলীতে তুমি ঘুরে ঘুরে উড়ছ আমি দিশেহারা, প্রতিধ্বনিশূন্য শব্দ, সকলই হারিয়েছে যে- অথচ যার সকলই ছিল। সর্বশেষ বাঁধন, আমার আকাঙ্খায় তুমি তোল ঝড় আমার বিরানভূমিতে তুমিই সর্বশেষগোলাপ। আহ্, তুমি কী নিশ্চুপ! তোমার গভীর চোখ বন্ধ কর। র...
0
প্রেমমূলক
1951
কফিন কাহিনী
মহাদেব সাহা
চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন একজন বললো দেখো ভিতরে রঙিন রক্তমাখা জামা ছিলো হয়ে গেছে ফুল চোখ দুটি মেঘে মেঘে ব্যথিত বকুল! চারজন দেবদূত এসে ঘিরে আছে এক শবদেহ একজন বললো দেখো ভিতরে সন্দেহ যেমন মানুষ ছিলো মানুষটি নাই মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই! চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি শরীর একজন বললো দেখো ভিতরে কী স্থির মৃত ...
6
স্বদেশমূলক
4637
আগ্নেয়গিরি
সুকান্ত ভট্টাচার্য
কখনো হঠাৎ মনে হয়ঃ আমি এক আগ্নেয় পাহাড়। শান্তির ছায়া-নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহু দিনের তন্দ্রা। এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথরঃ আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ ম...
2
মানবতাবাদী
4488
সংবাদপত্রে কোনো একটি ছবি দেখে
শামসুর রাহমান
তুমি ও ঘুমিয়ে ছিলে ছোট খাটে, পাছে ঘুম-দ্বীপে ঝড় ওঠে, পাছে বানচাল হয় চাঁদের মতোই স্বপ্নের মোহন নৌকো, হাঙরের দাঁত ছিঁড়ে ফেলে শান্তির রুপালি মাছ কিংবা অপদেবতার ক্রূর দৃষ্টি পড়ে কচি মুখে, ঘুমের মোমের ডানা পুড়ে হয় ছাই, পাছে ভয় পাও তাই মায়ের প্রার্থনা একা ঘরে সারাক্ষণ ছিল জেগে তোমার শয্যার চতুষ্পার্শ্বে; উদ্ভিদের মতো তুমি ঘু...
2
মানবতাবাদী
5099
কাচপোকা
হুমায়ূন আহমেদ
একটা ঝকঝকে রঙিন কাচপোকা হাঁটতে হাঁটতে এক ঝলক রোদের মধ্যে পড়ে গেল। ঝিকমিকিয়ে উঠল তার নকশাকাটা লাল নীল সবুজ শরীর। বিরক্ত হয়ে বলল,রোদ কেন? আমি চাই অন্ধকার ।চির অন্ধকার আমার ষোলটা পায়ে একটা ভারি শরীর বয়ে নিয়ে যাচ্ছি- অন্ধকার দেখব বলে। আমি চাই অন্ধকার ।চির অন্ধকার একটা সময়ে এসে রোদ নিভে গেল বাদুড়ে ডানায় ভর করে নামল...
4
রূপক
1836
ঈশ্বরের জন্মজন্মান্তর
বিষ্ণু বিশ্বাস
আমাকে পেরিয়ে গেলে তুমি পাবে এক ধূলিপথ ডানে বাঁয়ে সবখানে শিলীভূত পাখিদের শব মৃত্যু যেখানে অমর অমেয় জলের স্বপ্ন ধোয়া বাঁশপাতা খড়খড়ি ঊষর দানোর লোহাগড়। হয়ত থামতে হবে, বহুবার অনাত্মীয় শোকে তোমার সোনালি জামা, হলুদ গন্ধের শাড়িখানা উড়িয়ে নিয়েছে ঝড়। শুধু স্বপ্নের আঁধার-গান তারাদের নীল জলে তোমাকে দিয়েছে কামরতি তোম...
1
চিন্তামূলক
4945
বয়েস
সুনীল গঙ্গোপাধ্যায়
আমার নাকি বয়েস বাড়ছে? হাসতে হাসতে এই কথাটা স্নানের আগে বথরুমে যে কবার বললুম! এমন ঘোর একলা জায়গায় দুপাক নাচলেও ক্ষতি নেই তো- ব্যায়াম করে রোগা হবো, সরু ঘেরের প্যান্ট পরবো ? হাসতে হাসতে দম পেটে যায়, বিকেলবেলায় নীরার কাছে বলি, আমার বয়েস বাড়ছে, শুনছো তো? ছাপা হয়েছে! সত্যি সত্যি বুকের লোম, জুলপি, দাড়ি কাঁচায় পাকা- এই যে চেয়ে...
0
প্রেমমূলক
1703
বন্ধুদের প্রসঙ্গে
পূর্ণেন্দু পত্রী
কাছের বন্ধুরা ক্রমশ চলে যাচ্ছে দূরে দূরের বন্ধুরা এগিয়ে আসছে কাছে। আসলে কেউই সরছে না বা নড়ছে না। শিং এ আটকানো ডালপালার জট খুলতে খুলতে আমিই খুঁজে চলেছি নক্ষত্র এবং আগুন একদিকে নক্ষত্র এবং আগুন অন্যদিকে নগদ অভ্যর্থনা এবং উৎফুল্ল মাইক্রোফোন এইভাবে ভাগাভাগি হয়ে গেছে বন্ধুরা। আমি এখন চলে যেতে চাই সেই সব বন্ধুদের পাশে যুদ্ধে...
1
চিন্তামূলক
1912
আমি ছিন্নভিন্ন
মহাদেব সাহা
আমি ছিন্নভিন্ন-বিগত বছরের এটাই সর্বাপেক্ষা প্রধান সংবাদ বিশ্বের সমস্ত প্রচার মাধ্যম থেকে একযোগে প্রচারযোগ্য এই একটাই বিশ্বসংবাদ, আমি ছিন্নভিন্ন যদিও একান্ত ব্যক্তিগত এই শোকবার্তা কারো মনে জাগাবে না সামান্য করুণা তবু মনে হয় এই শতাব্দীর এটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সংবাদ-শিরোনাম : আমি ছিন্নভিন্ন ; এই কবিতার মদ্যে আ...
2
মানবতাবাদী
1980
চিঠি
মহাদেব সাহা
করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাইভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও … বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি...
0
প্রেমমূলক
151
এই খানে নিরঞ্জনা
আহসান হাবীব
এইখানে নিরঞ্জনা নদী ছিলো এই ঘাটে হাজার গৌতম স্নান করে শুদ্ধ হয়েছেন। নদী আছে ঘাট আছে সেই শুদ্ধ জলের অভাব অশুদ্ধ মানুষ খুব বেড়ে গেছে সারিবদ্ধ স্নানার্থী মানুষ মরানদী মরাস্রোত ছাড়িয়ে এখন _ বলে দাও যেতে হবে অন্য কোনো নিরঞ্জনা নদীর সন্ধানে।
2
মানবতাবাদী
1580
যদি আমায় তুমি ভুলে যাও
পাবলো নেরুদা
অনুবাদ:ইমন জুবায়েরএকটি কথা আমি তোমাকে জানিয়ে দিতে চাই । তুমি কি জান আমি যখন আমার জানালার বাইরে মন্থর হেমন্তের লাল ডালে স্ফটিক চাঁদটির দিকে তাকাই, যদি ছুঁয়ে দিই আগুনের কাছটিতে অবোধগম্য কিছু ছাই কিংবা কাটা গুঁড়ির বৃত্তাকার শরীর- এসবই তোমার নিকটে আমায় বহন করে নিয়ে যায়, যেনবা- যা কিছু অস্তিত্বশীল, সুগন্ধ, আলো, কিংবা ধাতুসম...
0
প্রেমমূলক
4760
অতীতের ছবি
সুকুমার রায়
পর্ব ১ছিল এ ভারতে এমন দিন মানুষের মন ছিল স্বাধীন ; সহজ উদার সরল প্রাণে বিস্ময়ে চাহিত জগত পানে। আকাশে তখন তারকা চলে, নদী যায় ভেসে, সাগর টলে, বাতাস ছুটিছে আপন কাজে, পৃথিবী সাজিছে নানান সাজে ; ফুলে ফলে ছয় ঋতুর খেলা, কত রূপ কত রঙের মেলা; মুখরিত বন পাখির গানে, অটঁল পাহাড় মগন ধ্যানে; নীলকাশে ঘন মেঘের ঘটাঁ, তাহে ইন্দ্রধনু...
6
স্বদেশমূলক
5064
নিশা লাগিল রে
হাসন রাজা
নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজার পিয়ারীর প্রেমে মজিল রে।। ছটফট করে হাসন রাজা দেখিয়া চাঁন মুখ হাসন জানের মুখ দেখিয়া জন্মের গেল দুখ।। হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে চিড়া বাড়া হাসন রাজার বুকের মাঝে টুটে।।আরও পড়ুন… হাসন রাজার সকল গান
4
রূপক
3522
জোৎস্না রাতে
রেদোয়ান মাসুদ
যদি কখনও জোৎস্না রাতে আমার কথা মনে পড়ে এত তাঁরার মাঝে আমায় কিভাবে খুজে নিবে? আমি তখন মিশে যাবো সকল তারার মাঝে, শত চেষ্টা করেও তুমি আমাকে পাবেনা কো খুজে। যদি হন্য হয়ে ঘুর তুমি অন্য কোন গ্রহে, যেথায় যাও সেথায় তুমি পাবেনা কো খুজে। যদি যাও মঙ্গল গ্রহে আমার দেখা পেতে আমি তখন মিশে যাবো মঙ্গল গ্রহের সাথে। মঙ্গল গ্রহে না পেয়ে ...
0
প্রেমমূলক
3084
বিদায়রথের ধ্বনি
রবীন্দ্রনাথ ঠাকুর
বিদায়রথের ধ্বনি দূর হতে ওই আসে কানে। ছিন্নবন্ধনের শুধু কোনো শব্দ নাই কোনোখানে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
2069
মানবিক বৃক্ষ
মহাদেব সাহা
তোমার মতন কোনো গাছ নেই স্বয়ংসম্পূর্ণ এই উদার বৃক্ষমূলে নতজানু নবীন তাপস ক্ষমায় স্নেহে ও প্রেমে কখনো হিংসায় তুমি বাঁধো বিপুল মজ্জায় তাকে রক্তে রক্তে তুমি তার লাল তরু, কিংশুক-অশোক তোমার ছায়ায়, করতলে আভূমি আকাশ নত, নীল গঢ় নিসর্গসম্ভার তোমার মতন কোনো পরিপূর্ণ গাছ নেই, কখনো গভীর রাতে দুঃস্বপ্নে সন্ত্রস্ত যুবা খোঁজে যে-স্নিগ...
2
মানবতাবাদী
1810
পাখি
বিনয় মজুমদার
পাঠক মুখ দিয়ে উচ্চারণ করুন ‘নিড়িহা’ । দেখুন মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে । এই নিড়িহা পাখিটি আমি বানিয়েছি । বহুদিন আগে ছাপা হয়ে গেছে । কবি অজয় নাগ মাকে জিজ্ঞাসা করেছিল ‘দাদা , এমন অদ্ভুত একটি শব্দ বানিয়েছেন? ‘ এতদিন পরে আমি অজয়ের প্রশ্নের জবাব লিখে জানালাম । এইবার পাঠক জোরে উচ্চারণ করুন ‘পিড়িহা’ । দেখুন মাথার উপর...
4
রূপক
2625
ক্ষণিক মিলন
রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশের দুই দিক হতে           দুইখানি মেঘ এল ভেসে , দুইখানি দিশাহারা মেঘ —          কে জানে এসেছে কোথা হতে ! সহসা থামিল থমকিয়া              আকাশের মাঝখানে এসে। দোঁহাপানে চাহিল দুজনে         চতুর্থীর চাঁদের আলোতে । ক্ষীণালোকে বুঝি মনে পড়ে       দুই অচেনার চেনাশোনা , মনে পড়ে কোন্ ছায়া দ্বীপে ,      কোন্ কুহেলিকা - ঘের দেশ...
0
প্রেমমূলক
1081
সিন্ধু
জীবনানন্দ দাশ
বুকে তব সুর-পরী বিরহ-বিধুর গেয়ে যায়, হে জলধি, মায়ার মুকুর! কোন্‌ দূর আকাশের ময়ুর-নীলিমা তোমারে উতলা করে! বালুচর সীমা উলঙ্ঘি তুলিছ তাই শিরোপা তোমার,- উচ্ছৃঙ্খল অট্টহাসি,-তরঙ্গের বাঁকা তলোয়ার! গলে মৃগতৃষ্ণাবিষ, মারীর আগল তোমার সুরার স্পর্শে আশেক-পাগল! উদ্যত উর্মির বুকে অরূপের ছবি নিত্যকাল বহিছ হে মরমিয়া কবি হে দুন্দুভি দ...
5
প্রকৃতিমূলক
2090
লিরিকগুচ্ছ - ০৫
মহাদেব সাহা
তোমার বিষণ্ন মুখ দেখে মনে হয় সব ফুল ঝরে গেছে পৃথিবীতে বড়ো দুঃসময়!
0
প্রেমমূলক
2842
দুই পাখি
রবীন্দ্রনাথ ঠাকুর
খাঁচার পাখি ছিল     সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া     মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। বনের পাখি বলে,  খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে। খাঁচার পাখি বলে-- বনের পাখি, আয় খাঁচায় থাকি নিরিবিলে।' বনের পাখি বলে-- "না, আমি     শিকলে ধরা নাহি দিব।' খাঁচার পাখি বলে-- "হায়, আমি     কেমনে বনে বাহিরিব!' ...
4
রূপক
3514
এত রূপ তোমার কি করে তোমায় ভুলি
রেদোয়ান মাসুদ
এত রূপ তোমার কি করে তোমায় ভুলি? সারাক্ষণ তাই দু’চোখ মেলে তোমায় দেখি। হৃদয়ের ডায়রিতে রঙ তুলি দিয়ে তোমারি ছবি আঁকি যেন যেতে নাহি পার কোন দিন আমায় ছাড়ি। যেদিকে তাকাই সেদিকেই দেখি তোমারি ছবি মনের জানালা খুলে তোমারি কথা ভাবি। তুলসী পাতার মত নরম তোমার ঐ হাত খানি মন চায় সারাক্ষণ হাতটি ধরে রাখি। বল কি করে তোমায় ভুলতে পারি? যখন...
0
প্রেমমূলক
1553
হঠাৎ হাওয়া
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হঠাৎ হাওয়া উঠেছে এই দুপুরে আকাশী নীল শান্তি বুঝি ছিনিয়ে নিতে চায়। মালোঠিগাঁও বিমূঢ়, হতবাক্‌। মেঘের ক্রোধ গর্জে ওঠে ঝড়ের ডঙ্কায়। এখনই এল ডাক। মন্দাকিনী মিলায় তাল তরঙ্গের নূপুরে। এ যেন হরধনুর টান ছিলাতে হেনেছে কেউ প্রবল টংকার। চিনের চোখ মীলিত। কার ভীষণ জটাজাল আকাশে পড়ে ছড়িয়ে, শোনো বাতাসে বাজে তার সঘন করতাল। ত্রিলোক কোটি...
5
প্রকৃতিমূলক
4374
মাঝে মাঝে মাটিতে
শামসুর রাহমান
মাঝে মাঝে মাটিতে বুক রাখি। আমার হৃৎস্পন্দন আর মাটির বুকের টিপটিপ শব্দের যুগলবন্দি চলে অনেকক্ষণ। মাটিলগ্ন হয়ে থাকবার এই আনন্দ উত্তাল ঢেউয়ের ওপর নৌকো। আজ গুচ্ছ গুচ্ছ ঘাস ভেদ করে আমার বুক যখন মাটিতে পেতে দিলাম, জমি আমাকে শোনাল দীর্ঘ পদধ্বনি। ক’জন লম্বা, শক্ত সমর্থ, কান্তিমান পুরুষের পদযাত্রা আমার পাশ ঘেঁষে। আমি অনন্য কোনও...
4
রূপক
1707
বিরুদ্ধাচরণ
পূর্ণেন্দু পত্রী
শিল্পের শৃঙ্খলা ভেঙে, নৈতিকতা ভেঙে তুমি যদি বায়ুমুখ নৈরাজ্যের কুহকে বাঁকিয়ে নিজের সিদ্ধিকে ভাবো সভ্যতারই আরও উত্তরণ বিরুদ্ধাচরণ ব্রত হবে। যে গেলাসই জল দেয় ছুঁড়ে ভাযো, অথচ তোমার জল চাই মুহুর্মুহু, জল চাই, জলস্তম্ভ চাই। সমস্ত গেলাস ভেঙে, জলাধার ভেঙে যদি চাও নিরাপদ সমুদ্র-শোষণ, বিরুদ্ধাচরণ ব্রত হবে। তোমার মোহর থেকে ঝলসা...
1
চিন্তামূলক
2061
মগ্নজীবন
মহাদেব সাহা
এই এটুকু জীবন আমি দিওয়ানার মতো ঘুরেই কাটিয়ে দিতে পারি দিগ্‌ভ্রান্ত নাবিকের মতো অকূল সমুদ্রে পারি ভাসাতে জাহাজ; আমার সমগ্র সত্তা পারি আমি সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে কোনো সুফী আউলিয়ার মতো ধ্যানের আলোয়, ঝরা বকুলের মতো পথে পথে নিজেকে ছড়াতে পারি আমি ছেঁড়া কাগজের মতো এমনকি যত্রতত্র ফেলে দিতে পারি, এইভাবে ফেলতে ফেলতে ছড়াতে ছড়া...
1
চিন্তামূলক
2404
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে– আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।রহিয়া রহিয়া বিপুল মাঠের ‘পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান, নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে। আবার আষাঢ় এস...
5
প্রকৃতিমূলক
4545
স্বর্গে গেলাম দর্শক হিসেবে
শামসুর রাহমান
(দান্তের কাছে ক্ষমাপ্রার্থনা পূর্বক) মোল্লা-পুরুত এখনো রটায় স্বর্গলোকের বিজ্ঞাপন। নানা মুনি তার নকশা আঁকেন, ব্যাখ্যা করেন বিজ্ঞজন।দৈব দয়ায় একদিন ঠিক পৌঁছে গেলাম স্বর্গলোকে। স্বর্গতো নয়, আমার শহর দেখতে পেলাম চর্মচোখে।সেখানে ও লোক রাস্তা খুঁড়ছে, মন্ত্রী হচ্ছে, কিনছে নাম। চৈত্রদুপুর পুড়ছে সেখানে, গলছে রাতের মধ্য যাম।ইলেকট...
4
রূপক
1767
হে স্তন্যদায়িনী
পূর্ণেন্দু পত্রী
তোমার দুধের মধ্যে এত জল কেন? তোমার দুধের মধ্যে এত ঘন বিশৃঙ্খলা কেন? রক্ত-ঝড়ে না ভেজালে কোনো সুখ দরজা খোলে না। ময়ূরও নাচে না তাকে দু-নম্বরী সেলামী না দিলে। হাতুড়ির ঘায়ে না ফাটালে রাজার ভাঁড়ার থেকে এক মুঠো খুদ খেতে পায় না চড়-ই। স্বপ্নে যারা পেয়ে গেছে সচেতন ফাউন্টেনপেন তাদেরও কলমে দেখ সুর্যকিরণের মতো কোনো কালি নেই। হে স...
1
চিন্তামূলক
766
তরুণ কিশোর
জসীম উদ্‌দীন
তরুণ কিশোর ! তোমার জীবনে সবে এ ভোরের বেলা, ভোরের বাতাস ভোরের কুসুমে জুড়েছে রঙের খেলা। রঙের কুহেলী তলে, তোমার জীবন ঊষার আকাশে শিশু রবি সম জ্বলে। এখনো পাখিরা উঠেনি জাগিয়া, শিশির রয়েছে ঘুমে, কলঙ্কী চাঁদ পশ্চিমে হেলি কৌমুদী-লতা চুমে। বঁধুর কোলেতে বধুয়া ঘুমায়, খোলেনি বাহুর বাঁধ, দীঘির জলেতে নাহিয়া নাহিয়া মেটেনি তারার সাধ। এ...
1
চিন্তামূলক
2676
চলে যাবে সত্তারূপ
রবীন্দ্রনাথ ঠাকুর
চলে যাবে সত্তারূপ সৃজিত যা প্রাণেতে কায়াতে, রেখে যাবে মায়ারূপ রচিত যা আলোতে ছায়াতে।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
1827
ঘোরসাওয়ার
বিষ্ণু দে
জন সমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া | চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি— কোথায় ঘোড়সওয়ার? দীপ্ত বিশ্ববিজয়ী! বর্শা তোলো | কোন ভয়? কেন বীরের ভরসা ভোলো? নয়নে ঘনায় বারে বারে ওঠাপড়া? চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি?হৃদয় আমার চড়া? অঙ্গে রাখিনা কারোই অঙ্গিকার? চাঁদের আলোয় চাঁচর বালির চড়া | এখানে কখনো বাসর হয় না গড়া? মৃগতৃষ্...
2
মানবতাবাদী
3416
স্মৃতির ভূমিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্র্ধ নিরালায় অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায় রৌদ্রপুঞ্জ আছে ভরি। সারাবেলা ধরি কোন্ পাখি আপনারি সুরে কুতূহলী আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি। হঠাৎ কী হল মতি, সোনালি রঙের প্রজাপতি আমার রুপালি চুলে বসিয়া রয়েছে পথ ভূলে। সাবধানে থাকি, লাগে ভয়, পাছে ওর জাগাই সংশয়- ধরা পড়ে য...
1
চিন্তামূলক
4421
যুবক ও যুবতীর নিজস্ব ঋতু
শামসুর রাহমান
ভোরবেলা বাতাসের চুমোয় ঘুমের মাতলামি কী মধুর ন’ড়ে ওঠে। জানালার বাইরে নজরে পড়তেই নেচে ওঠে পুষ্পিত গাছের ডালে দু’টি প্রেমমুগ্ধ পাখির চুম্বন আমাকে পূর্বের কে প্রভাতের প্রণয়-বিলাস বড় বেশি আলোড়িত করে। যেন ফের নতুনের স্বাদ পাই।এই ঋতু যুবক এবং যুবতীর একান্ত নিজস্ব ঋতু- যদি বলা হয় চতুর্দিক জুড়ে, তবে বিন্দুমাত্র হবে না সত্যের অপ...
1
চিন্তামূলক
3008
প্রেমের আনন্দ থাকে
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ। প্রেমের বেদন থাকে সমস্ত জীবন।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
2683
চিত্ত তোমায় নিত্য হবে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার    চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে - ওগো     সত্য, আমার এখন সুদিন। ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে - সত্য তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে।        তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে। কী যে কান্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুচে, সত...
3
ভক্তিমূলক
2902
নিত্য তোমার পায়ের কাছে
রবীন্দ্রনাথ ঠাকুর
নিত্য তোমার পায়ের কাছে তোমার বিশ্ব তোমার আছে কোনোখানে অভাব কিছু নাই। পূর্ণ তুমি, তাই তোমার ধনে মানে তোমার আনন্দ না ঠেকে। তাই তো একে একে যা-কিছু ধন তোমার আছে আমার ক'রে লবে। এমনি করেই হবে এ ঐশ্বর্যে তব তোমার আপন কাছে, প্রভু, নিত্য নব নব। এমনি করেই দিনে দিনে আমার চোখে লও যে কিনে তোমার সূর্যোদয়। এমনি করেই দিনে দিনে আপন প্র...
3
ভক্তিমূলক
4355
মঞ্চের মাঝখানে
শামসুর রাহমান
ভয়ানক ভয় পেয়ে গেছি। এরকম পরিস্থিতি হবে, যাকে বলে স্বপ্নেও ভাবিনি কোনো দিন। আমাকে সবাই মিলে করিয়ে দিয়েছে দাঁড়। এ ব্যাপারে সত্যি বলতে কী, প্রস্তুতি ছিল না এতটুকু। এই চোখ ধাঁধানো আলোয় মনে হলো আমি যেন সুদূর নূহের আমলের জালার ভেতর থেকে বেরিয়ে এসেছি অকস্মাৎ, যেমন ডিমের সাদাটে খোলস ভেঙে বড় কোন পাখির শাবক এসে যায় রোদে। চুলে চি...
4
রূপক
3276
রূপনারানের কূলে
রবীন্দ্রনাথ ঠাকুর
রূপনারানের কূলেজেগে উঠিলাম,জানিলাম এ জগৎস্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলামআপনার রূপ,চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়; সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।
1
চিন্তামূলক
3374
সুখস্বপ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা । তার কোলে ফুল পড়ে রয়েছে , সে যে ভুলে গেছে মালা গাঁথা । শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় , তার কানে কানে কী যে কহে যায় , তাই আধো শুয়ে আধো বসিয়ে কত ভাবিতেছে আনমনে । উড়ে উড়ে যায় চুল , কোথা উড়ে উড়ে পড়ে ফুল , ঝুরু ঝুরু কাঁপে গাছপালা সমুখের উপবনে । অধরের কোণে হাসিটি আধখানি মুখ...
0
প্রেমমূলক
2616
কোন্‌ খ_সে-পড়া তারা
রবীন্দ্রনাথ ঠাকুর
কোন্‌ খ'সে-পড়া তারা মোর প্রাণে এসে খুলে দিল আজি সুরের অশ্রুধারা।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
310
জোর জমিয়াছে খেলা
কাজী নজরুল ইসলাম
জোর জমিয়াছে খেলা! ক্যালকাটা মাঠে সহসা বিকালবেলা। এই জনগণ-অরণ্যে যেন বহিত না প্রাণবায়ু, শিথিল হইয়া ছিল যেন সব স্নায়ু! সহসা মৌন-অরণ্যে আজ উঠেছে প্রবল ঝড়, ভিড় করে পাখি নীড় ছেড়ে করে কোলাহল-মর্মর। জমাট হইয়া ছিল সাগরের জল, সহসা গলিয়া ছুটিল স্রোতের ঢল। ময়দানে জোর ভিড় জমিয়াছে বড়ো ছোটো মাঝারির, স্বদেশি বিদেশি লোভী নির্লোভ হেটো ...
6
স্বদেশমূলক
3787
আমিও বনের ধারে
শামসুর রাহমান
আমিও বনের ধারে মধ্যে-মধ্যে একা চলে আসি শহর পেছনে ফেলে। কোলাহলহীন বেলা কাটে ঘাসে বসে ঝিলের ঝিলিক আর বীতশস্য মাঠে পাখি দেখে, শিস বাজে ঘন ঘন; ক্লান্ত শীর্ণ চাষী, সূর্যসেঁকা, বৃক্ষতলে স্বপ্ন শোঁকে, আশ্রয়-প্রত্যাশী পান্থজল লম্বা পায়ে বসতির দিকে পথ হাঁটে এবং সূর্যের চোখ বুজে আসে মেঘাচ্ছন্ন খাটে। সহসা শুনবো আমি, আশা রাখি, উত্...
2
মানবতাবাদী
4080
জ্যোৎস্নারাতে পাঁচজন বুড়ো
শামসুর রাহমান
পাঁচজন বুড়ো জ্যোৎস্নারাতে গোল হয়ে বসে আছে একটি বিরান মাঠে বড় চুপচাপ। কখনও চাঁদের দিকে তাকায়, যে যার ভঙ্গিতে খানিক হাসে, চোখ বন্ধ করে, বিড়ি ফোঁকে কখনও-বা। ফুরোলে বিড়ির আয়ু দূরে ছুড়ে ফেলে দেয়। বহুক্ষণ আলাপবিহীন থাকে।আচমকা একজন বুড়ো স্তব্ধতাকে ছিঁড়ে বলে, ‘তা’হলে কি আমরা এখানে এভাবেই স্তব্ধতার প্রতিমূর্তি হয়ে আলাপকে বনবাস ...
4
রূপক
748
ও তোর নাম শুনিয়ারে
জসীম উদ্‌দীন
ও তোর নাম শুনিয়ারে, ও তোর রূপ দেখিয়ারে, ও তোর ডাক শুনিয়ারে, ও তোর ভাব জানিয়ারে, সোনা, আমার মন ত না রয় ঘরেরে। সাগরে উঠিয়া ঢেউ কূলে আইসা পড়ে, কূল নাই, কিনারা নাই কুল-কলঙ্কিনীর তরে; কান্দিয়া কান্দাব বন্ধু! এমন দোসর নাই, আমি সাজায়ে ব্যথার চিতা নিজ হাতে জ্বালাইরে। তুমিত জানিতে বন্ধু প্রেমের কত জ্বালা, তবে কেন পরিলে গলে আম...
0
প্রেমমূলক
2739
জীবনে যত পূজা হল না সারা
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনে যত পূজা হল না সারা, জানি হে জানি তাও হয় নি হারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয় নি হারা।জীবনে আজো যাহা রয়েছে পিছে, জানি হে জানি তাও হয় নি মিছে। আমার অনাগত আমার অনাহত তোমার বীণা-তারে বাজিছে তারা– জানি হে জানি তাও হয় নি হারা।২৩ শ্রাবণ, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
3
ভক্তিমূলক
4206
নিঝুম বৃষ্টির সুর
শামসুর রাহমান
সাঁওতাল রমণীর মতো যে অন্ধকার দিগন্তে স্তব্ধ, তা’ এখন শহরের ওপর খুব নীচু হ’য়ে ঝুঁকে পড়েছে; ওর নিঃশ্বাস অনুভব করি ত্বকে। থমথমে গুমোট-ছেঁড়া হাওয়ায় ঈষৎ শৈত্য; শহরের চোখের পলক না পড়তেই বাতাসের প্রচণ্ড মাতলামি, নিমেষে হাজার হাজার দরজা জানালা বন্ধ। আকাশ ফুটো করে বৃষ্টি এল অগণিত ঘোড়সওয়ারের মতো আওয়াজে। মেঘের বুকে বিদ্যুৎ-তরবারি...
0
প্রেমমূলক
2455
আরোগ্য--১০
রবীন্দ্রনাথ ঠাকুর
অলস সময়-ধারা বেয়ে মন চলে শূন্য-পানে চেয়ে। সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল; বিজয়রথের চাকা উড়ায়েছে ধূলিজাল,উড়িয়াছে বিজয়পতাকা। শূন্যপথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো...
2
মানবতাবাদী
3467
একটি মেয়ের জন্য
রুদ্র গোস্বামী
একা ফুটপাথ আলো ককটেল ভিজে নাগরিক রাত পদ্য।তুই হেঁটে যাস কাঁচ কুয়াশায় জল ভ্রূণ ভাঙা চাঁদ সদ্য।আমি প্রশ্ন তুই বিস্ময় চোখ চশমার নীচে বন্ধ।ঠোঁট নির্বাক চাওয়া বন্য আমি ভুলে যাই দ্বিধা দ্বন্দ্ব।জাগা রাত্রি ঘুম পস্তায় মোড়া রূপকথা পিচ রাস্তাপোষা স্বপ্ন ছিঁড়ে ছারখার প্রিয় রিংটোন লাগে সস্তা।তুই সত্যি আরও সত্যি তুই শিশিরের কুঁড়ি ...
0
প্রেমমূলক
4712
বুদ্বুদ মাত্র
সুকান্ত ভট্টাচার্য
মৃত্যুকে ভুলেছ তুমি তাই, তোমার অশান্ত মনে বিপ্লব বিরাজে সর্বদাই। প্রতিদিন সন্ধ্যাবেলা মৃত্যুকে স্মরণ ক’রো মনে, মুহূর্তে মুহূর্তে মিথ্যা জীবন ক্ষরণে, – তারি তরে পাতা সিংহাসন, রাত্রি দিন অসাধ্য সাধন। তবুও প্রচণ্ড-গতি জীবনের ধরা, নিয়ত কালের কীর্তি দিতেছে পাহারা, জন্মের প্রথম কাল হতে, আমরা বুদ্বুদ মাত্র জীবনের স্রোতে। এ পৃ...
2
মানবতাবাদী
297
ছন্দিতা
কাজী নজরুল ইসলাম
১। ‘স্বাগতা’ – ১৬ মাত্রা (তা – না তা – নাবাবা – তা – নানা – তা – তা -) স্বাগতা কনক-চম্পক-বর্ণা       ছন্দিতা চপল নৃত্যের ঝরনা। মঞ্জুলা বিধুর যৌবন-কুঞ্জে       যেন ও চরণ-নূপুর গুঞ্জে, মন্দিরা মুরলি-শোভিত হাতে     এসো গো বিরহ-নীরস-রাতে হে প্রিয়া কবির প্রাণ অপর্ণা॥ ২। ‘প্রিয়া’ – ৭ মাত্রা (নাবা তা – না তা -) ‘মহুয়া’-বনে ব...
0
প্রেমমূলক
1837
এক বৃদ্ধের গল্প
বিষ্ণু বিশ্বাস
সূর্য ধীরে নিভে গেল। আকাশে গোলাপি একটা রঙ আস্তে অন্ধকারে হারাল। এক বৃদ্ধকে ঘিরে আমরা বসে আছি কিছু তরুণ তরুণী। বহুকালের প্রাচীন। ও আমাদের কিছু বলবে ভেবেছে, অথবা, আমরা কিছু শুনব অপেক্ষায় রয়েছি। আমরা কোনো কথাই বলছি না। তারপর একটি দীর্ঘশ্বাসের মতো শব্দ- বৃদ্ধটির। নাভীপদ্মে সঞ্চিত যেন বহুকালের গাঁজাময় গেজানো ধোঁয়া সে অস...
1
চিন্তামূলক
2804
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি
রবীন্দ্রনাথ ঠাকুর
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি, ওই যে আসে, আসে, আসে। যুগে যুগে পলে পলে দিনরজনী সে যে আসে, আসে, আসে। গেয়েছি গান যখন যত আপন-মনে খ্যাপার মতো সকল সুরে বেজেছে তার আগমনী- সে যে আসে, আসে, আসে।কত কালের ফাগুন-দিনে বনের পথে সে যে আসে, আসে, আসে। কত শ্রাবণ অন্ধকারে মেঘের রথে সে যে আসে, আসে, আসে।দুখের পরে পরম দুখে, তারি ...
3
ভক্তিমূলক
2768
তারা দিনের বেলা এসেছিল
রবীন্দ্রনাথ ঠাকুর
তারা দিনের বেলা এসেছিল আমার ঘরে, বলেছিল, একটি পাশে রইব প’ড়ে। বলেছিল, দেবতা সেবায় আমরা হব তোমার সহায়– যা কিছু পাই প্রসাদ লব পূজার পরে।এমনি করে দরিদ্র ক্ষীণ মলিন বেশে সংকোচেতে একটি কোণে রইল এসে। রাতে দেখি প্রবল হয়ে পশে আমার দেবালয়ে, মলিন হাতে পূজার বলি হরণ করে।বোলপুর, ২৯ জ্যৈষ্ঠ, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
3
ভক্তিমূলক
876
কিশোরের প্রতি
জীবনানন্দ দাশ
যৌবনের সুরাপাত্র গরল-মদির ঢালোনি অধরে তব, ধরা-মোহিনীর উর্ধ্বফণা মায়া-ভুজঙ্গিনী আসে নি তোমার কাম্য উরসের পথটুকু চিনি, চুমিয়া চুমিয়া তব হৃদয়ের মধু বিষবহ্নি ঢালেনিকো বাসনার বধূ অন্তরের পানপাত্রে তব; অম্লান আনন্দ তব, আপ্লুত উৎসব, অশ্রুহীন হাসি, কামনার পিছে ঘুরে সাজোনি উদাসী। ধবল কাশের দলে, আশ্বিনের গগনের তলে তোর তরে রে কিশ...
0
প্রেমমূলক