id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
99
অপর পিঠ
আবুল হাসান
তবুও নারীর মুখ আমাদের রক্তে মিশে আছে মিশে আছে জানকীর অঙ্গধর্মী বিশ্লেষণী রূপ উপমারা ফুল হয়ে আমাদের মনের অঙ্গনে নৃত্য করে অন্য ধাচে, অন্য এক কামনা কেলিতে।রাত্রির ঠোঁট ছুঁয়ে বিবিক্ত সে দেহের অঙ্গারে আমরাও টের পাই শারীরিক স্রোতের উষ্ণতা ঘ্রাণ পাই কোকিলের, বসন্তে যার আকুলতা দূরের সাগর তীরে, ঢেউ কাঁদে বালির বিবরে।সেগুলো দ...
1
চিন্তামূলক
1439
জিম করবেটের চব্বিশ ঘণ্টা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সারাটা দিন ছায়া পড়ে। যত দূরে যেখানে যাই, পাহাড় ভাঙি, তাঁবু ওঠাই– ছায়া পড়ে। দৃশ্য অনেক, নেবার পাত্র পৃথিবীতে একটা মাত্র– ছায়া পড়ে। সারা সকাল, সারা দুপুর, সারা বিকেল, সারাটা রাত মনের মধ্যে হলুদ-কালো চতুর একটা ছায়া পড়ে। সারাটা দিন ছায়া পড়ে। এই যে বসি, এই যে উঠি, থেকে-থেকে বাইরে ছুটি– ছায় পড়ে। পিছন-পিছন ঘুরেছি যার, সেই নি...
4
রূপক
1539
সভাকক্ষ থেকে কিছু দূরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কী করলে হাততালি মেলে, বিলক্ষণ জানি; কিন্তু আমি হাততালির জন্য কোনোদিন প্রলুব্ধ হব না। তোমার চারদিকে বহু কিঙ্কর জুটেছে, মহারানি। ইঙ্গিত করলেই তারা ক্রিরিরিং ঘড়িতে বাজিয়ে ঘণ্টি অদ্ভুত উল্লাসে গান গায়! আমিও দু-একটা গান জানি, কিন্তু আমি কোরাসের ভিতরে যাব না। মহারানি, যেমন জেনেছি, ঠিক সেইরকম উচ্চারণে বাজাব তোমাকে। তুমি সিংহ...
0
প্রেমমূলক
1598
আগুনের খোলা ঝাঁপি
পূর্ণেন্দু পত্রী
সময় প্রতিমা! আগুনের ঝাঁপি খুলে দিলাম তোমাকে, আত্মসমর্পণে আমি সম্মত হলাম। ক্ষৌরকার ডেকে এনে কাল-পরশু মাথা ন্যড়া হবো রাজার পোষাক ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেবো গঙ্গাজলে। গায়ে বড় আঁট হয়ে, বাঁশের গাঁটের মতো খোঁচা হয়ে আছে যে সকল স্বর্ণ বর্ণ- অলঙ্কার, লকেট, মেডেল সেই সব মণি-মুক্তো বেনাবনে শুকোবে এখন দেবদারু গাছগুলি তদোর দুঃখের সব গ...
1
চিন্তামূলক
4951
ব্যর্থ
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয় আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায় আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেঁটে যাই সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই রিক্সাওয়ালাকে দিই সিগারেট অন্ধ মা...
0
প্রেমমূলক
4750
সূচনা
সুকান্ত ভট্টাচার্য
ভারতবর্ষে পাথরের গুরুভারঃ এহেন অবস্থাকেই পাষাণ বলো, প্রস্তরীভুত দেশের নীরবতার একফোঁটা নেই অশ্রুও সম্বলও। অহল্যা হল এই দেশ কোন্ পাপে ক্ষুদার কান্না কঠিন পাথরে ঢাকা, কোনো সাড়া নেই আগুনের উত্তাপে এ নৈঃশব্দ্য বেঙেছে কালের চাকা। ভারতবর্ষ! কার প্রতীক্ষা করো, কান পেতে কার শুনছ পদধ্বনি? বিদ্রোহে হবে পাথরেরা থরোথরো, কবে দেখা দ...
6
স্বদেশমূলক
2320
অন্তর্যামী
রবীন্দ্রনাথ ঠাকুর
এ কী কৌতুক নিত্যনূতন ওগো কৌতুকময়ী, আমি যাহা কিছু চাহি বলিবারে বলিতে দিতেছ কই। অন্তরমাঝে বসি অহরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ মিশায়ে আপন সুরে। কী বলিতে চাই সব ভুলে যাই, তুমি যা বলাও আমি বলি তাই, সংগীতস্রোতে কূল নাহি পাই, কোথা ভেসে যাই দূরে। বলিতেছিলাম বসি এক ধারে আপনার কথা আপন জনারে, শুনাতেছিল...
3
ভক্তিমূলক
2733
জীবনদেবতা তব
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনদেবতা তব দেহে মনে অন্তরে বাহিরে আপন পূজার ফুল আপনি ফুটান ধীরে ধীরে মাধুর্যে সৌরভে তারি অহোরাত্র রহে যেন ভরি তোমার সংসারখানি, এই আমি আশীর্বাদ করি।   (স্ফুলিঙ্গ)
0
প্রেমমূলক
769
দুরন্ত পরবাসী (গীতকবিতা)
জসীম উদ্‌দীন
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে ... জনম বাঁকা চাঁদ তার চাইতে অধিক বাঁকা, হায় হায় যারে দিসি প্রাণ রে ... দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে ... আমার দেহ কালার লাইগা রে। ওরে আমার অন্তর কালা করলাম রে ... দুরন্ত পরবাসী। মনু রে ... ওরে কূল বাঁকা, গাঙ বাঁকা, বাঁকা গাঙের পানি রে ... বাঁকা গাঙের পানি সকল ...
0
প্রেমমূলক
3254
যৌবন – স্বপ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যৌবনস্বপ্নে যেন           ছেয়ে আছে বিশ্বের আকাশ । ফুলগুলি গায়ে এসে পড়ে          রূপসীর পরশের মতো । পরানে পুলক বিকাশিয়া           বহে কেন দক্ষিণা বাতাস যেথা ছিল যত বিরহিণী            সকলের কুড়ায়ে নিশ্বাস ! বসন্তের কুসুমকাননে               গোলাপের আঁখি কেন নত ? জগতের যত লাজময়ী              যেন মোর আঁখির সকাশ ? কাঁপি...
5
প্রকৃতিমূলক
1373
স্মরণ
নির্মলেন্দু গুণ
নাম ভুলে গেছি, দুর্বল মেধা স্মরণে রেখেছি মুখ; কাল রজনীতে চিনিব তোমায় আপাতত স্মৃতিভুক ।ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু’চোখে পরান ভরে; পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে ।তুমি ফিরে যাবে উড়ন্ত রথে মাটিতে পড়িবে ছায়া, মন্দির খুঁড়ে দেখিব তোমায় মন্দ্রিত মহামায়া ।ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ...
0
প্রেমমূলক
164
আরো
উৎপল কুমার বসু
বাতাস শাসন করে ঢেউগুলি । অনন্ত প্রাকার শুষ্ক তৃণে, ঝাউশাখে । নগর পিছনে ফেলে চলে আসে সহস্র ভিখারি, অন্ধ লোল ভিখারিনী, ভিক্ষাদাতা ইত্যাদির সার কেননা ওষ্ঠে দুই করতল স্ফীত করে হাঁক দেয় মুক্তার শিকারি যেখানে জলের রেখা ধাপে ধাপে দিগন্তে ছড়ায় যেখানে সৈকত জুড়ে উড়ে চলে ছায়াপত্ররাশি আমার হোটেল থেকে দেখা গেল — যতখানি তোমাকে দে...
5
প্রকৃতিমূলক
886
গতিবিধি
জীবনানন্দ দাশ
সর্বদাই প্রবেশের পথ র'য়ে গেছে; এবং প্রবেশ ক'রে পুনরায় বাহির হবার;- অরণ্যের অন্ধকার থেকে এক প্রান্তরের আলোকের পথে; প্রান্তরের আলো থেকে পুনরায় রাত্রির আঁধারে; অথবা গৃহের তৃপ্তি ছেড়ে দিয়ে নারী, ভাঁড়, মক্ষিকার বারে।এই সব শরীরের বিচরণ। ঘুমায়ে সে যেতে পারে। (সচেতন যাত্রার পথ তবু আরো প্রসারিত। আলো অন্ধকার তার কাছে কিছু নয়।) উ...
1
চিন্তামূলক
4472
শুচি হয়
শামসুর রাহমান
কখনো দূর থেকে কখনো খুব কাছে থেকে আমাকে আমার কবিতা সঙ্গ দ্যায়। অপরূপ গোসলের পানি শীতল ধারায় ধুঁইয়ে দ্যায় দেহমনের ক্লেদ নীল পদ্ম হয়ে ফুটি। আমার এই জন্মান্তরকে কেমন করে নিরাপদে রোদ বৃষ্টি অথবা আগুনের ভেতর দিয়ে নিয়ে যাব?আজ মধ্যরাতে, চাঁদ যখন নির্বাসনে তারামণ্ডলী গা ঢাকা দিয়েছে বামপন্থী রাজনৈতিক কর্মীদের মতো, যখন স্বৈরাচারী...
2
মানবতাবাদী
414
ব্যথা-নিশীথ
কাজী নজরুল ইসলাম
এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখিপাতে। কেন কি কথা স্মরণে রাজে? বুকে কার হতাদর বাজে? কোন্‌ ক্রন্দন হিয়া-মাঝে ওঠে গুমরি’ ব্যর্থতাতে আর জল ভরে আঁখি-পাতে।। মম বর্থ জীবন-বেদনা এই নিশীথে লুকাতে নারি, তাই গোপনে একাকী শয়নে শুধু নয়নে উথলে বারি। ছিল সেদিনো এমনি নিশা, বুকে জেগেছিল শত তৃষা তারি ব্যর্থ নিশাস মিশা ওই শিথিল শেফাল...
1
চিন্তামূলক
1392
আমার ভিতরে কোনো দল নেই
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমার পিছনে কোনো দল নেই, আমার ভিতরে দলবদ্ধ হবার আকাঙ্ক্ষা নেই, আমি সাদা কালো লাল নীল গাং-গেরুউয়া জাফরান বাদামি হরের রঙের খেলা দেখে যাই। একলা-পথে হাঁটতে-হাঁটতে একলা আমি ঘরে ফিরে যাব। যেতে-যেতে ধুলোবালি জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা আমি রেখে যাই। দেখি শুকনো পাতা উড়ছে হিলিবিলি সন্ধ্যার বাতাসে। আমার পিছনে কেউ নেই এখানে। ক...
1
চিন্তামূলক
272
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
কাজী নজরুল ইসলাম
ভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় কে যেন আমারে ডাকে সে কি তুমি? সে কি তুমি? সে কি তুমি?কার স্মৃতি বুকে পাষানের মত ভার হয়ে যে থাকে সে কি তুমি, সে কি তুমি? কাহার ক্ষুধিত প্রেম যেন হায় ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায় কার সকরুন আঁখি দুটি যেন রাতের মত মুখপানে চেয়ে থাকে সে কি তুমি? সে কি তুমি?নিশির বাতাশ কাহার হুতাশ দীর্ঘ নিশাস ...
0
প্রেমমূলক
972
পেঁচা (মাঠের গল্প)
জীবনানন্দ দাশ
প্রথম ফসল গেছে ঘরে,- হেমন্তের মাঠে – মাঠে ঝরে শুধু শিশিরের জল; অঘ্রানের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশ – পাতা – মরা ঘাস- আকাশের তারা! বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা ! ধানক্ষেতে – মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা! ঘরে গেছে চাষা ; ঝিমায়াছে এ- পৃথিবী ,- তবু পাই টের কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো সাধ! হলুদ পাতার ভিড়ে ব’স...
5
প্রকৃতিমূলক
3434
হিংস্র রাত্রি আসে চুপে চুপে
রবীন্দ্রনাথ ঠাকুর
হিংস্র রাত্রি আসে চুপে চুপে, গতবল শরীরের শিথিল অর্গল ভেঙে দিয়ে অন্তরে প্রবেশ করে, হরণ করিতে থাকে জীবনের গৌরবের রূপ কালিমার আক্রমণে হার মানে মন। এ পরাভবের লজ্জা এ অবসাদের অপমান যখন ঘনিয়ে ওঠে সহসা দিগন্তে দেখা দেয় দিনের পতাকাখানি স্বর্ণকিরণের রেখা-আঁকা; আকাশের যেন কোন্‌ দূর কেন্দ্র হতে উঠে ধ্বনি “মিথ্যা মিথ্যা’ বলি। প্রভ...
1
চিন্তামূলক
1658
গোল অগ্নিকাণ্ড
পূর্ণেন্দু পত্রী
চৌকো অ্যাসট্রের ভিতরে মাঝে মাঝে ঘটে যায় গোল অগ্নিকাণ্ড। একটা আধমরা সিগারেট দশটা মরা সিগারেটের সঙ্গে ফিসফিস তারপরই এগারো নুর সিগারেট আগুনের জামা পরে রক্তমাখা সেনাপতির মতো জেগে ওঠে ছাই ভম্মের ময়দানে। সোফায় হেলান দেওয়া মানুষটি অথবা গম্মুজে হেলন দেওয়া মানুষগুলো কোনো না কোনো সময়ে ভুল করবেই। আর তখনই চৌকো অ্যাসট্রের ভিতরে গোল...
4
রূপক
4971
শিল্প
সুনীল গঙ্গোপাধ্যায়
শিল্প তো সার্বজনীন, তা কারুর একলার নয় এ কথা ভাবলেই বড় ভয় লাগে, এই সত্য ঘোর শত্রু ভয় লাগে, বড় ভয় লাগে। নীরা নাম্মী মেয়েটি কি শুধু নারী? মন বিঁধে থাকে নীরার সারল্য কিংবা লঘু খুশী, আঙুলের হঠাৎ লাবণ্য কিংবা ভোর ভোর মুখ আমি দেখি, দেখে দেখে দৃষ্টিভ্রম হয় এত চেনা, এত কাছে, তবু কেন এতটা সুদূর নীরার সূপের গায়ে লেগে আছে যেন শিল...
0
প্রেমমূলক
3704
অভিশপ্ত নগরের ঠোঁট
শামসুর রাহমান
অভিশপ্ত নগরের ঠোঁট, শিরদাঁড়া, বুক ছুঁয়ে হাওয়া বয়, কোট নড়ে। তপ্ত দু’টি চায়ের পেয়ালা গেইশা নারীর মতো, কাকাতুয়া-ঝুটি কাঁপে, কালো টেবিলে চামচ কথা বলে পিরিচের সঙ্গে, দূরে গণিকার আলো-নেভা আস্তানায় বিষণ্ন নাবিক অতিশয় ব্যবহৃত স্তনে হাত রেখে ঘন ঘন নাক ডাকে, কুকুরের ক্রন্দন, পাড়ায় চৌদিদারি হাঁকডাক ঝিমধরা নৈঃশব্দ্যকে ভীষণ অসুস্থ ...
2
মানবতাবাদী
1935
এক
মহাদেব সাহা
এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর … কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে। যদি জানি একব...
0
প্রেমমূলক
585
আজ কী নিশ্চিত কী বিদ্যুৎ কী হরিণ এই দৌড়
জয় গোস্বামী
আজ কী নিশ্চিত কী বিদ্যুৎ কী হরিণ এই দৌড় কী প্রান্তর, কী উড়ে যাওয়া ধুলো এই হাত কী ময়ূর এই নৃত্য কী কূপ কী বন্ধ কী জিভ-বেরিয়ে-পড়া এই ঈর্ষা কী অবধারিত কবর সব গর্ত আর পশ্চাদ্বাবনরত পিশাচদের কী হঠাৎ তলিয়ে যাওয়া আজ কী সম্রাজ্ঞী এই ছন্দ শয়তানও যাকে কেনবার কথা কল্পনা করে না
4
রূপক
1934
এই সারাদিন
মহাদেব সাহা
এই সারাদিন আমি গাছের মধ্যে ডুবে ছিলাম, সারাদিন আমি নারীর মধ্যে ডুবেছিলাম, তোমার মধ্যে এই সারাদিন আমার শরীর ফেটে বেরিয়েছে ঘ্রাণ, ঘাসের মতোই গভীর ও কোমল ভালোবাসা আমার সারা শরীর ছেয়ে গেছে ঘ্রাণে ঘাসপাতার ঘ্রাণে এই সারাদিন আমি গাছের মধ্যে ডুবেছিলাম, সারাদিন সারাদিন আমি নারীর মধ্যে ডুবেছিলাম, তোমার মধ্যে এই সূর্যাস্ত, এই পৃ...
0
প্রেমমূলক
462
রুবাইয়াত- ১১
কাজী নজরুল ইসলাম
দুঃখে আমি মগ্ন প্রভু, দুয়ার খোলো করুণার! আমায় করো তোমার জ্যোতি, অন্তর মোর অন্ধকার। স্বর্গ যদি অর্জিতে হয় এতই পরিশ্রম করে- সে ত আমার পারিশ্রমিক, নয় সে দয়ার দান তোমার।
3
ভক্তিমূলক
1925
এ জীবন আমার নয়
মহাদেব সাহা
এ জীবন আমার নয়, আমি বেঁচে আছি অন্য কোনো পাখির জীবনে, কোনো উদ্ভিদের জীবনে আমি বেঁচে আমি লতাগুল্ম-ফুলের জীবনে; মনে হয় চাঁদের বুকের কোনো আদিম পাথার আমি ভস্মকণা, ভাসমান একটু শ্যাওলা আমি; এই যে জীবন দেখছো এ জীবন আমার নয় আমি বেঁচে আছি বৃক্ষের জীবনে, পাখি, ফুল, ঘাসের জীবনে। আমি তো জন্মেই মৃত, বেঁচে আছি অন্য এক জলের উদ্ভিদ-...
1
চিন্তামূলক
4658
কৃষকের গান
সুকান্ত ভট্টাচার্য
এ বন্ধ্যা মাটির বুক চিরে এইবার ফলাব ফসল- আমার এ বলিষ্ঠ বাহুতে আজ তার নির্জন বোধন। এ মাটির গর্ভে আজ আমি দেখেছি আসন্ন জন্মেরা ক্রমশ সুপুষ্ট ইঙ্গিতেঃ দুর্ভিরে অন্তিম কবর। আমার প্রতিজ্ঞা শুনেছ কি? (গোপন একান্ত এক পণ) এ মাটিতে জন্ম দেব আমি অগণিত পল্টন-ফসল। ঘনায় ভাঙন দুই চোখে ধ্বংসস্রোত জনতা জীবনে; আমার প্রতিজ্ঞা গ'ড়ে তোলে...
2
মানবতাবাদী
3983
কোথায় মনের মুক্তি
শামসুর রাহমান
কোথায় মনের মুক্তি? বহুদূর জনহীন দ্বীপে অথবা পর্বতশৃঙ্গে, বিশাল অরণ্যে নাকি ধুধু প্রান্তরের মধ্যপথে? নিসর্গের খুব কাছাকাছি গেছি বার-বার, মনে লেগেছে উদার হাওয়া আর আমার সমগ্র সত্তা হয়েছে সবুজ, লাল নীল ফিরোজা বেগনি, হলদে ঋতুতে ঋতুতে। কখনোবা গ্রন্থের অক্ষরদ্বীপে ক্রূশোর মতন হেঁটে হেঁটে পেয়ে গেছি কী উম্মুক্ত অনাক্রমণীয় বাসভূ...
1
চিন্তামূলক
4413
যদি সে-পাখি বলে যেত
শামসুর রাহমান
হঠাৎ মধ্যরাতে কেন যে উধাও হল ঘুম, বুঝতে পারিনি। অনেকক্ষণ জানালার বাইরে তাকিয়ে অন্ধকার আর গাছের পাতাগুলোর কাঁপুনি দেখে নিজেকে কেন যেন ভীষণ অসহায় মনে হল। বুঝিবা জানালায় রাতজাগা এক পাখি এসে বসল।পাখিকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে ভাবলাম সে বুঝি বোবা। অথচ বেশ পরে ওর বেজায় খড়খড়ে স্বর শুনে নিজের ভুল গেল ভেঙে। ওর ওই নীরবতা এবং...
4
রূপক
1783
অধঃপতন সঙ্গীত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ বাগানে যাবি রে ভাই?      চল সবে মিলে যাই, যথা হর্ম্ম্য সুশোভন,  সরোবরতীরে। যথা ফুটে পাঁতি পাঁতি,      গোলাব মল্লিকা জাতি, বিগ্নোনিয়া লতা দোলে মৃদুল সমীরে || নারিকেল বৃক্ষরাজি,         চাঁদের কিরণে সাজি, নাচিছে দোলায় মাথা ঠমকে ঠমকে। চন্দ্রকরলেখা তাহে, বিজলি চমকে || ২ চল যথা কুঞ্জবনে,         নাচিবে নাগরী গণে, রাঙ্গ...
10
ব্যঙ্গাত্মক
5117
অহংকার
হেলাল হাফিজ
বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো খুলে রেখেছিলাম অর্গল, আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা তুমি শুধু দেখেছো অনল। তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে ফ্রিজ শটে স্থির হয়ে আছি, তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা সব কিছু বুকে নিয়ে বাঁচি। উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই কোনো কিছু ছোঁয় না আমাকে, তোলপাড় নিজে তুলে নিদারুণ ...
0
প্রেমমূলক
2435
আমারে যদি জাগালে আজি নাথ
রবীন্দ্রনাথ ঠাকুর
আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত। নিবিড় বন-শাখার ‘পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে, বাদলভরা আলসভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত।বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষা-জলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই...
3
ভক্তিমূলক
5127
কবুতর
হেলাল হাফিজ
প্রতীক্ষায় থেকো না আমার আমি আসবো না, থাকলো কথার কবুতর কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। ...
1
চিন্তামূলক
303
জাগরণী - ভাঙার গান
কাজী নজরুল ইসলাম
কোরাস্:— ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও! জাগো গো,                জাগো গো, তন্দ্রা-অলস জাগো গো, জাগো রে!                জাগো রে!             ১ মুক্ত করিতে বন্দিনী মা'য় কোটি বীরসুত ঐ হেরো ধায় মৃত্যু-তোরণ-দ্বার-পানে— কার টানে? দ্বার খোলো দ্বার খোলো! একবার ভুলে ফির...
2
মানবতাবাদী
2887
না জানি কারে দেখিয়াছি
রবীন্দ্রনাথ ঠাকুর
না জানি কারে দেখিয়াছি, দেখেছি কার মুখ। প্রভাতে আজ পেয়েছি তার চিঠি। পেয়েছি তাই সুখে আছি, পেয়েছি এই সুখ– কারেও আমি দেখাব নাকো সেটি। লিখন আমি নাহিকো জানি– বুঝি না কী যে রয়েছে বাণী– যা আছে থাক্‌ আমার থাক্‌ তাহা। পেয়েছি এই সুখে আজি পবনে উঠে বাঁশরি বাজি, পেয়েছি সুখে পরান গাহে “আহা’।পণ্ডিত সে কোথা আছে, শুনেছি নাকি তিনি পড়িয়া ...
0
প্রেমমূলক
4880
চন্দনকাঠের বোতাম
সুনীল গঙ্গোপাধ্যায়
যেমন উপত্যকা থেকে ফিরে এসেছি বহুবার, পাহাড়ের চূড়ায় ওঠা হয়নি যেমন হাত অঞ্জলিবদ্ধ করেছি বহুবার, কখনো পার্থনা জানাইনি যেমন নারীর কাছে মৃত্যুকে সমর্পণ করেছিলাম মৃত্যুর কাছে নারীকে যেমন বৃক্ষের কাছে জল্লাদের মতন গিয়েছি কুঠার হাতে উপকথার কাঠুরেকে করেছি উপহাস যেমন মানুষের কাছে আমিও মানুষ সেজে থাকতে চেয়েছিলাম কৃতজ্ঞতার বদলে ফি...
1
চিন্তামূলক
2525
একা ব’সে সংসারের প্রান্ত-জানালায়
রবীন্দ্রনাথ ঠাকুর
একা ব’সে সংসারের প্রান্ত-জানালায় দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। আলো আসে ছায়ায় জড়িত শিরীষের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি। বাজে মনে– নহে দূর,নহে বহু দূর। পথরেখা লীন হল অস্তগিরিশিখর-আড়ালে, স্তব্ধ আমি দিনান্তের পান্থশালা-দ্বারে, দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণে শেষতীর্থমন্দিরের চূড়া। সেথা সিংহদ্বারে বাজে দিন-অবসান...
1
চিন্তামূলক
2395
আনন্দেরই সাগর থেকে
রবীন্দ্রনাথ ঠাকুর
আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান । দাঁড় ধরে আজ বোস্ রে সবাই টান রে সবাই টান্ । বোঝা যতই বোঝাই করি করব রে পার দুখের তরী, ঢেউয়ের 'পরে ধরব পাড়ি যায় যদি যাক প্রাণ । আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান । কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ -- ভয় আছে সব জানা । কোন্ শাপে কোন্ গ্রহের দোষে সুখের ডাঙায় থাক...
1
চিন্তামূলক
3282
লজ্জা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল শরমখানি রেখেছি। চাহিয়া নিজের পানে নিশিদিন সাবধানে সযতনে আপনারে ঢেকেছি। হে বঁধু, এ স্বচ্ছ বাস করে মোরে পরিহাস, সতত রাখিতে নারি ধরিয়া– চাহিয়া আঁখির কোণে তুমি হাস মনে মনে, আমি তাই লাজে যাই মরিয়া। দক্ষিণপবনভরে অঞ্চল উড়িয়া পড়ে কখন্‌ যে নাহি পারি লখিতে। পুলকব্যাকুল হিয়া অঙ্গে উঠে বিকশিয়া,...
0
প্রেমমূলক
1121
হাঁস
জীবনানন্দ দাশ
নয়টি হাঁসকে রোজ চোখ মেলে ভোরে দেখা যায় জলপাই পল্লবের মতো স্নিগ্ধ জলে; তিনবার তিনগুনে নয় হয় পৃথিবীর পথে; এরা তবু নয়জন মায়াবীর মতো জাদুবলে!সে-নদীর জল খুব গভীর-গভীর; সেইখানে শাদা মেঘ- লঘু মেঘ এসে দিনমানে কারো নীচে ডুবে গিয়ে তবু যেতে পারেনাকো কোনো সময়ের শেষে।চারিদিকে উঁচু-উঁচু উলুবন, ঘাসের বিছানা; অনেক সময় ধ'রে চুপ থেকে হে...
5
প্রকৃতিমূলক
447
মোহান্তের মোহ-অন্তের গান
কাজী নজরুল ইসলাম
জাগো আজ দণ্ড-হাতে চণ্ড বঙ্গবাসী। ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী। জাগো বঙ্গবাসী॥ তোরাহত্যা দিতিস যাঁর থানে, আজ সেই দেবতাই কেঁদে ওরেতোদের দ্বারেই হত্যা দিয়ে মাগেন সহায় আপনি আসি। জাগো বঙ্গবাসী॥ মোহের যার নাইকো অন্ত পূজারী সেই মোহান্ত, মা-বোনে সর্বস্বান্ত করছে বেদী-মূলে। তোদেরেপূজার প্রসাদ বলে খাওয়ায় পাপ-পুঁজ ...
6
স্বদেশমূলক
1603
আত্মচরিত ০১
পূর্ণেন্দু পত্রী
যখন ছ’সাত বছর বয়স ঈশ্বর আকাশে কাঁপতেন কখন কী করে বসি তাঁর নিপুণ সংসারে। এক একটা আস্ত পুকুর এবং গগুুষে গিলে আবার অন্য পুকুরে রুই কাতলার ভিতরে ডুবসাঁতার। জল থেকে উপড়ে আনা শালুক ছিল অবিকল রাজকন্যের মুখ। এখন চল্লিশ। এখন রক্তক্ষরণের শব্দে বুকের নিশ্বাস নিভে যায়। যখন সাত-আট বছর বয়স ঝকঝকে চোখ বলিদানের কাতান বুকে ঢাক ঢোল কাঁসর...
1
চিন্তামূলক
3312
শেষ লেখা
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনাজালে , হে ছলনাময়ী । মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে । এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত ; তার তরে রাখ নি গোপন রাত্রি । তোমার জ্যোতিষ্ক তারে যে-পথ দেখায় সে যে তার অন্তরের পথ , সে যে চিরস্বচ্ছ , সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুজ্জল । বাহিরে কুটিল...
1
চিন্তামূলক
3992
কোন্‌ সে মানবী
শামসুর রাহমান
তিন শতকের প্রাচীন অথচ নব যুবতীর অপরূপ মুখ, জ্বলজ্বলে চোখ, উন্নত বুক বুকের সোনালি আঁচিল চকিতে জাগে স্মৃতিপটে চোখ বুজলেই। কাকে মনে পড়ে? কোন্‌ সে মানবী?যত দূর জানি, নয় সে সুদূর বাগদাদ কিবা দ্বারকার কেউ। সে আমার এই জন্ম-শহরে থাকে তার প্রিয় সংসারে আর আমি থাকি দূরে, মানে বহুদূরে এই শহরেই কবিতাকে বুকে প্রবল জড়িয়ে।গৌরী নামের স...
0
প্রেমমূলক
4333
ব্যক্তিগত রাজা
শামসুর রাহমান
ব্যক্তিগত রাজার কাছে হাঁটু গেড়ে যাচঞা করি একটি কিছু ইতল বিতল। দৃষ্টিতে তাঁর চন্দ্র ধরে, সূর্য ধরে; জ্বলছে হাতে রক্তজবা চমৎকার। শস্য ক্ষেতে তাঁর পতাকা নিত্য ওড়ে, ফুলের তিনি খুব উদাসীন অধীশ্বর।সকাল যখন সকাল থেকে যাচ্ছে স’রে অনেক দূরে কিংবা কাছে, রাত্রি আবার রাত্রি থেকে, আমার করুণ অঞ্জলিতে অন্ধকারে উঠবে ফুটে পদ্ম কোনো?বুক...
2
মানবতাবাদী
3817
উদয়াস্ত দেখি ছায়া
শামসুর রাহমান
কোথায় ভাসাব ভেলা? দূরন্ত জলের ধ্বনি শুনে কত বেলা গেল, তবুও আপন মাটির বিরাগ মূর্ত, ঠাঁই নেই ভাই প্রাণের পাড়ায় তাই জানি না কখন কে হারায়। ভয়ে চোখে চোখ রাখি, হাঁটুর বিবরে ঢাকি মুখ, বাঁচার ভাবনা ক্লান্ত হয়ে ফেরে মনে। যাবো না যেখানে কোনোদিন স্বপ্ন তার তেড়ে আসে কুকুরের মতো, মাচার সংসারে রাতে (নিজেকে শুনিয়ে বলি) যতটুকু পারো দে...
1
চিন্তামূলক
3692
অন্ধকার থেকে আলোয়
শামসুর রাহমান
মধ্যরাতে কোনার ছোট ঘরে টেবিল-ল্যাম্প জ্বলতেই আমার কলম বিরক্তিতে বেজায় খুসখুস করতে লাগল ডান হাতের তিন আঙুলের চাপে। কলমটিকে যত রাখতে চাই টেবিলে ততই যেন ওর জেদ চেপে যায়, সরে না কিছুতেই। কে যেন জেদ ধরেছে শূন্য পাতাটি ভ’রে তুলবেই অক্ষরে।যতই কলমটিকে লুকিয়ে রাখতে চাই চোখের আড়ালে টেবিলের ড্রয়ারে, কিছু বইপত্রের নিচে কবর দিয়ে তত...
1
চিন্তামূলক
671
প্রেমিক
জয় গোস্বামী
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে।আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল। গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না।তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে আজ সেখানে মস্...
0
প্রেমমূলক
609
কবিকন্যা
জয় গোস্বামী
শক্তির মেয়ের সঙ্গে প্রেম করব স্বপ্ন ছিল যুবক বয়সে শ্রোতার আসনে বসে মঞ্চে দেখা শক্তিকে দু’বার। কন্যাটিকে একবারও নয়। তবু ইচ্ছে,ইচ্ছে-সার,মন গাছের গোড়ায় ঢাললেই ফুল ফুটতে দেরির কী আছে! শক্তিদা বলার মতো সম্পর্ক যখন হল তখনও কবিকে সীমাহীন দূরের সম্ভ্রমে রাখি।ভালোবাসি আরো সীমাহারা। কর্মসূত্রে যে-সাক্ষাৎ,তাকে রেখে আসি কর্মস্থ...
9
শোকমূলক
2379
আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি মনে হয় এ যেন আমার প্রথম দেখা। আমি দেখলেম নবীনকে, প্রতিদিনের ক্লান্ত চোখ যার দর্শন হারিয়েছে। কল্পনা করছি,-- অনাগত যুগ থেকে তীর্থযাত্রী আমি ভেসে এসেছি মন্ত্রবলে। উজান স্বপ্নের স্রোতে পৌঁছলেম এই মুহূর্তেই বর্তমান শতাব্দীর ঘাটে। কেবলি তাকিয়ে আছি উৎসুক চোখে। আপনাকে দেখছি আপনার বাইরে,-- অন্...
3
ভক্তিমূলক
1010
মরীচিকার পিছে
জীবনানন্দ দাশ
ধূম্র তপ্ত আঁধির কুয়াশা তরবারি দিয়ে চিরে সুন্দর দূর মরীচিকাতটে ছলনামায়ার তীরে ছুটে যায় দুটি আঁখি! -কত দূর হায় বাকি! উধাও অশ্ব বগ্লাবিহীন অগাধ মরুভূ ঘিরে, পথে পথে তার বাধা জ’মে যায়,-তবু সে আসে না ফিরে! দূরে,-দূরে,- আরো দূরে,-আরো দূরে, অসীম মরুর পারাবার-পারে আকাশ- সীমানা জুড়ে ভাসিয়াছে মরুতৃষা! -হিয়া হারায়েছে দিশা! কে যে...
0
প্রেমমূলক
1728
যখন তোমার ফুলবাগানে
পূর্ণেন্দু পত্রী
কালকে তোমার ডাল ভেঙেছি, ফুল ছিঁড়েছি। অপরাধের হাওয়ায় ছিল ত্বরিৎগতি সেই কাঁপুনি ঝাউ পাতাতে, ক্ষয়ক্ষতি যার গায়ের ধুলো এমন মাদল, যার ডাকে বন আপনি দোলে পাহাড় ঠেলে পরাণ-সখা বন্ধু আসে আলিঙ্গনে সমস্ত রাত পায়ে পরায় সর্বস্বান্ত নাচের নেশা। দস্যু যেমন হাতড়ে খোঁজে বাউটি বালা কেউর কাঁকন, জলে যেমন সাপের ছোবল আলগা মাটির আঁচল টানে দ্ব...
0
প্রেমমূলক
88
বেষ্টনী
আবিদ আনোয়ার
পৌরানিক সরীসৃপে ভরে গেছে আমার আঙিনা-- ওদের লেলিহ জিহবা দেখে-দেখে উপমার খুঁজে প্রায়শ ঘর্মাক্ত হয়ে পেয়ে যাই অবচেতনায়: ফিতানৃত্যে মেতে আছে অজস্র ডাকিনী, আর আমাকেই ঘিরে যেন আয়োজিত ভয়াল উৎসব ।মাঝেমাঝে মনে হয় আমি সেই পাপিষ্ঠ বৃষভ কলার পাতায় লেখা ম্রো-য়েদের ধর্মগ্রন্থ খেয়ে বসে আছি, এখন বলির ষাঁড় হতে আর শঙ্কা কেন তবে?তবু ইচ্ছে...
1
চিন্তামূলক
2556
কঠিন লোহা কঠিন ঘুমে
রবীন্দ্রনাথ ঠাকুর
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন,   ও তার   ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন,   ওগো,   তায় জাগাইনু রে॥ পোষ মেনেছে হাতের তলে   যা বলাই সে তেমনি বলে-- দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥ অচল ছিল, সচল হয়ে    ছুটেছে ওই জগৎ-জয়ে-- নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥(রচনাকাল: 1911)
1
চিন্তামূলক
3530
নতুন বছরে
রেদোয়ান মাসুদ
নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার।
1
চিন্তামূলক
1746
সেই
পূর্ণেন্দু পত্রী
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।শোনো। পাহাড়টা, আগেই বলেছি ভালোবেসেছিলো মেঘকে আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো। সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে – আজ তুমি লাল শাড়ি পরে আসবে।মেঘ পাহাড়কে বললে – আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যা...
0
প্রেমমূলক
1994
তাকেই বলি প্রকৃতি
মহাদেব সাহা
ভিতর থেকে হয়ে উঠছে তাকেই বলি প্রকৃতি। বাইরে মেঘবৃষ্টি ঝড়ো হাওয়া কেমন শিশুর হাতে কাদামাটিতে গড়া, তার কোনো গ্রহস্ত চেহারা সেই তারই এক ডাকে কেন আমি এমন ঘর ছেড়ে আসবো! আমি এখনো মাঝে মাঝেই তৃষ্ণার্ত, নদীর কাছে করুণা চাইতে যাই, ব্যথিত আমি পাহাড়ের কাছে করুণা চাইতে যাই হয়তো তাদেরও ভিতরে কোথাও এই মানুষের মতো একটা মন আছে, সেই মনট...
5
প্রকৃতিমূলক
4655
কবে
সুকান্ত ভট্টাচার্য
অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চুতুর্দিক, আজো বেঁচে আছি মৃত্যুতাড়িত আজো বেঁচে আছি ঠিক। দুলে ওঠে দিন; শপথমুখর কিষাণ শ্রমিকপাড়া, হাজারে হাজারে মাঠে বন্দরে আজকে দিয়েছে সাড়া। জ'লে আলো আজ, আমাদের হাড়ে জমা হয় বিদ্যুৎ, নিহত দিনের দীর্ঘ শাখায় ফোটে বসন্তদূত। মূঢ় ইতিহাস; চল্লিশ কোটি সৈন্যের সেনাপতি। সংহত দিন, রুখবে কে এই এ...
2
মানবতাবাদী
4434
রাত আড়াইটার পঙ্‌ক্তিমালা
শামসুর রাহমান
এখন রাত আড়াইটা। টেবিলে ঝুঁকে আমি লিখছি। মৃত্যুশয্যাপ্রতিম গলিতে হঠাৎ কুকুরের হাসি না কান্না, বোঝা দায়। কান খাড়া করে কিছুক্ষণ বাইরের অন্ধকারে তাকিয়ে থাকি। আবার একটি বাক্যের খণ্ডাংশকে পুরো সাজিয়ে তুলতে কলম ধরি। কয়েক মিনিট কাগজ আর কলমের মোহন ঘর্ষণ চলে, এমন সময় আমার মার কণ্ঠস্বর শুনে চমকে উঠি। এক শ’ পাঁচ ডিগ্রির জ্বরতপ্ত ক...
1
চিন্তামূলক
2792
তোমার বীণায় কত তার আছে
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার বীণায় কত তার আছে কত-না সুরে, আমি তার সাথে আমার তারটি দিব গো জুড়ে। তার পর হতে প্রভাতে সাঁঝে তব বিচিত্র রাগিণীমাঝে আমারো হৃদয় রণিয়া রণিয়া বাজিবে তবে। তোমার সুরেতে আমার পরান জড়ায়ে রবে।তোমার তারায় মোর আশাদীপ রাখিব জ্বালি। তোমার কুসুমে আমার বাসনা দিব গো ঢালি। তার পর হতে নিশীথে প্রাতে তব বিচিত্র শোভার সাথে আমারো হৃদয় জ...
0
প্রেমমূলক
3296
শীতের প্রবেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
নম, নম, নম নম। নির্দয় অতি করুণা তোমার বন্ধু তুমি হে নির্মম, যা-কিছু জীর্ণ করিবে দীর্ণ দণ্ড তোমার দুর্দম। সর্বনাশার নিঃশ্বাস বায় লাগল ভালে। নাচল চরণ শীতের হাওয়ায় মরণতালে। করব বরণ, আসুক কঠোর, ঘুচুক অলস সুপ্তির ঘোর, যাক ছিঁড়ে মোর বন্ধনডোর যাবার কালে। ভয় যেন মোর হয় খান্‌খান্‌ ভয়েরি ঘায়ে, ভরে যেন প্রাণ ভেসে এ...
5
প্রকৃতিমূলক
4198
নিজেকে বুঝে নিতে চাই
শামসুর রাহমান
প্রতিদিন নিজেকে খণ্ডিত ক’রে বুঝে নিতে চাই এতকাল এত পথ হেঁটে, এত ধুলোবালি গায়ে ঠাঁই দিয়ে আখেরে কী পেয়ে চৌদিকে ছড়াব ফুলঝুরি? কেউ-কেউ তাকায় আমার দিকে যেন সে দেখছে কোনও-এক আজব অদ্ভুত কিমাকার জীব যাকে ধরে নিতে হবে ঠিক চিড়িয়াখানায়! হাসব কি কাঁদব না ভেবে আসমানে চোখ রেখে পথ হাঁটি।মধ্যরাতে কে যে ডাকে ঘুমন্ত আমাকে পারি না বুঝতে ...
1
চিন্তামূলক
5113
অন্যরকম সংসার
হেলাল হাফিজ
এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো আবার আমার যুদ্ধে খেলার সময় হলো এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাবো এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরী হবে। হয় তো দু’জন হারিয়ে যাবো ফুরিয়ে যাবো তবুও আমি যুদ্ধে যাবো তবু তোমায় যুদ্ধে নেবো অন্যরকম সংসারেতে গোলাপ বাগান তৈরী করে হারিয়ে যাবো আমরা দু’জন ফুরিয়ে যাবো। স্বদেশ ...
0
প্রেমমূলক
4048
চারটি স্তবক
শামসুর রাহমান
কুয়োর শীতল জল আঁজলায় নিয়ে সন্ধেবেলা চেয়ে থাকি কিছুক্ষণ; জলে কার মুখ ভেসে ওঠে। পাখির চিৎকার শুনি, ভাঙে শীতল জলের খেলা অকস্মাৎ, অদূরে কোথাও শরমিলা ফুল ফোটে।২ তোমার সঙ্গে আমার দেখা হয়নি কোনো কুয়োতলায় কিংবা কোনো বাঁশের ঝাড়ে। তোমাকে আমি দেখেছিলাম এই শহরে কিছু দূরে স্বল্প ভিড়ে হ্রদের ধারে। বসেছিলাম পাশাপাশি, হাওয়ায় ছিলো মাদক...
0
প্রেমমূলক
3973
কেবলি তলিয়ে যাচ্ছি
শামসুর রাহমান
মনে হয়, কেবলি তলিয়ে যাচ্ছি কূলকিনারার পাচ্ছি না সন্ধান, কাছে ধারে খড়কুটো তা-ও চোখে পড়ছে না কিছতেই। এ কেমন ঘূর্ণি টেনে নিতে চায় শুধু বুভুক্ষু অতলে? কে আমাকে ভুল পথে এনে ফেলেছে এমন দুর্বিপাকে? সঙ্কট কখনো আসে ভয়ঙ্কর রূপে, কখনোবা খুব মোহনীয় বেশে অকস্মাৎ; আখেরে পরমা এল ভেবে অনুরাগে ক্লান্ত গোধূলিতে কুহকিনীকেই করি আলিঙ্গন।ক্...
1
চিন্তামূলক
188
অপরূপ সে দুরন্ত
কাজী নজরুল ইসলাম
ভাব-বিলাসী অপরূপ সে দুরন্ত, বাঁধন-হারা মন সদা তার উড়ন্ত! সে   ঘুরে বেড়ায় নীল আকাশে। চাঁদের সাথে মুচকি হাসে, গুঞ্জরে সে মউ-মক্ষীর গুঞ্জনে, সে   ফুলের সাথে ফোটে, ঝরে পরাগ হয়ে অঙ্গনে। তার    চোখের পলক ভোরের তারায় ঝলে, ধুমকেতু তার ফুলঝুরি, সে উল্কা হয়ে চলে। অপরূপ সে দুরন্ত, মন সদা তার উড়ন্ত।সে   প্রথম-ফোটা গোলাপ-কুঁড়ির সনে...
5
প্রকৃতিমূলক
1556
হাতে ভীরু দীপ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হাতে ভীরু দীপ, পথে উন্মাদ হাওয়া, ভ্রুকুটিকুটিল সহস্র ভয় মনে। কেন ভয়? কেন এমন সঙ্গোপনে পথে নেমে তোর বারে-বারে ফিরে চাওয়া? এ কী ভয় তোর সকল সত্তা কাঁপায়? আমি যে এসেছি, সে যেন জানতে না পায়। দূরে হেলঙের পাহাড়, পাহাড়তলি ছাড়িয়ে পিপলকোঠির চড়াই, আর তারপর সাঁকো। বাঁয়ে গেলে গঙ্গার ধারে সেই গ্রাম, অমৌঠি রঙ্কোলি। সেইখানে যাব। সাম...
5
প্রকৃতিমূলক
2998
প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
চতুর্দিকে বহ্নিবাষ্প শূন্যাকাশে ধায় বহুদূরে, কেন্দ্রে তার তারাপুঞ্জ মহাকাল-চক্ররথে ঘুরে। কত বেগ, কত তাপ, কত ভার, কত আয়তন, সূক্ষ্ম অঙ্কে করেছে গণন পণ্ডিতেরা লক্ষ কোটি ক্রোশ দূর হতে দুর্লক্ষ্য আলোতে। আপনার পানে চাই, লেশমাত্র পরিচয় নাই। এ কি কোনো দৃশ্যাতীত জ্যোতি। কোন্‌ অজানারে ঘিরি এই অজানার নিত্য গতি। বহুযুগে বহুদূরে...
1
চিন্তামূলক
3387
সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই
রবীন্দ্রনাথ ঠাকুর
সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই যে যুদ্ধে ভাইকে মারে ভাই।   (স্ফুলিঙ্গ)
2
মানবতাবাদী
582
আইনশৃঙ্খলা
জয় গোস্বামী
(‘নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা ফেরানোর জন্য, আজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ ১৪ মার্চ বিকেলে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্যের অংশ।)কপালে স্টিকার আঁটা : সুকুমার গিরি । বুকে মস্ত ছ্যাঁদা নিয়ে চিত হয়ে আছে তমলুক হাস্পাতালে । ঢাক্তার বুঝেছেন এ লোকটাকে বেডে তুলতে গেলেই এক্ষুনি মরে যাবে । ঠিক । গেল তাই । ক...
2
মানবতাবাদী
1885
অসুস্থতা আমার নির্জন শিল্প
মহাদেব সাহা
অসুস্থতা আমার নির্জন শিল্প, আমি তাকে দুঃখভরা নকশীকাঁথার মতো আমার শরীরে করেছি সেলাই, বড়োই যাতনাময় তবু তার নিবিড় সান্নিধ্যে থেকে আমি বুঝেছি কেমন এই প্রবাহিত তোমাদের অটুট জীবন চারধারে, কেমন সুস্থতা তার মাঝে ক্রমাগত অন্তঃসারশূন্যতার কী গভীর ধস ও ফাটল! অসুস্থতা আমার নির্জন শিল্প তার কাছে থেকেই তো আমি প্রথম শিখেছি তোমার মুখে...
1
চিন্তামূলক
4051
চিরকেলে প্রশ্ন
শামসুর রাহমান
আবীর-ছাড়ানো সকালে তুমি এলে আমার ঘরে। পড়ছিলাম মিশেল ফুকোর ‘উন্মত্ততা এবং সভ্যত। উন্মত্ততা কি আমাকে স্পর্শ করতে চাইছে? তোমাকে দেখেই নড়ে-চড়ে বসি; তুমি জিগ্যেশ করলে স্বতঃস্ফূর্ত হেসে, ‘কী করছো?’ ‘এইতো এমন কিছু নয়’, বলে মিশেল ফুকোর বই রেখে দিলাম টেবিলে।সারা ঘরে ছড়ানো তোমার ঘ্রাণ, যেমন জীবনানন্দের কবিতায় রূপরসগন্ধ। বেশিক্ষণ ...
0
প্রেমমূলক
2079
মৃত্যুর প্রাচীন ভাষ্য
মহাদেব সাহা
কোনো কোনো মুহূর্তে এই মৃত্যুও হয়ে ওঠে জীবনের গূঢ় অভিষেক আরো গভীর বাঙ্ময়। সে-মৃত্যু প্রার্থনা করি, সে-মৃত্যু প্রণাম করে যায় একদিকে তুমি, একদিকে মৃত্যুর মৌনতা যেন বৃক্ষের ছায়ায় আরো শুদ্ধ পুণ্যশীল আলোর উপরে আরো কোনো অপার্থিব রোদ এসে করে যায় সবুজ মার্জনা; দুধারে পথের পাশে নাম লিখে যাওয়া তো মূর্খতা মানুষে পথিকে তবু জেনেশুনে...
1
চিন্তামূলক
2555
কঠিন পাথর কাটি
রবীন্দ্রনাথ ঠাকুর
কঠিন পাথর কাটি মূর্তিকর গড়িছে প্রতিমা। অসীমেরে রূপ দিক্‌ জীবনের বাধাময় সীমা।   (স্ফুলিঙ্গ)
3
ভক্তিমূলক
1736
লোকসংগীত
পূর্ণেন্দু পত্রী
লোকসংগীতে মেলে জীবনের ভাষা মানুষের কথা শুনি লোকসংগীতে নির্ভীক কোনো কবিকন্ঠের গান ম্রিয়মাণ মন জাগায় আচন্বিতে। যুলে ফলে জলে তরঙ্গায়িত দেশ গ্রীষ্ম বর্ষা শরতে কি শোভা মাখে, দরদী বোনেরা ভাইকে বিজয়ী করে যমের দুয়ারে কাঁটা দেয় লাখে লাখে। লাজবতী বৌ দু’বেলা উপোসে ধুঁকে স্বামীকে মাতায় খুশীর অন্নদানে অনাহারী চোখে কত রাত জ...
6
স্বদেশমূলক
4702
প্রথম বার্ষিকী
সুকান্ত ভট্টাচার্য
আবার ফিরে এল বাইশে শ্রাবণ। আজ বর্ষশেষে হে অতীত, কোন সম্ভাষণ জানাব অলক্ষ্য পানে? ব্যথাক্ষুব্ধ গানে ঝরাব শ্রাবণ বরিষণ!দিনে দিনে, তিলে তিলে যে বেদনা উদাস মধুর হয়েছে নিঃশব্দ প্রাণে ভরেছে বিপুল টানে, তারে আজ দেব কোন সুর?তোমার ধূসর স্মৃতি, তোমার কাব্যের সুরভিতে লেগেছে সন্ধ্যার ছোঁওয়া, প্রাণ ভরে দিতে হেমন্তের শিশিরের কণা আমি...
9
শোকমূলক
2866
ধীরে সন্ধ্যা আসে
রবীন্দ্রনাথ ঠাকুর
ধীরে সন্ধ্যা আসে, একে একে গ্রন্থি যত যায় স্খলি প্রহরের কর্মজাল হতে। দিন দিল জলাঞ্জলি খুলি পশ্চিমের সিংহদ্বার সোনার ঐশ্বর্য তার অন্ধকার আলোকের সাগরসংগমে। দূর প্রভাতের পানে নত হয়ে নিঃশব্দে প্রণমে। চক্ষু তার মুদে আসে,এসেছে সময় গভীর ধানের তলে আপনার বাহ্য পরিচয় করিতে মগন। নক্ষত্রের শান্তিক্ষেত্র অসীম গগন যেথা ঢেকে রেখে দেয় ...
1
চিন্তামূলক
4296
বহুদিন পর একটি কবিতা
শামসুর রাহমান
বহুদিন পর একটি কবিতা লেখার জন্যে কদম ফুলের মতো শিহরিত আমার স্নায়ুপুঞ্জ অর্থাৎ আমি ফের সুর দড়ির পথিক, আমার দিকে নিবদ্ধ হাজার হাজার উৎসুক চোখ। যতক্ষণ দড়ির ওপর দাঁড়িয়ে আছি চমৎকার, খেলা দেখাতে পারছি হরেক রকম,ততক্ষণ দশদিক-কাঁপানো করতালি আর পা হড়কে পড়লেই থমথমে নিস্তব্ধতা, রি রি ধিক্কার।কিছুকাল হাঁটেনি যে মানুষ, সে যেমন একটু ...
1
চিন্তামূলক
3941
কালদীর্ণ কোকিলের মতো
শামসুর রাহমান
অপার প্রসন্নতায় ছিলেন তিনি ঘর-দুয়ার আগলে; নোংরা গলিতে, রাস্তায় রাস্তায় বাজতো তাঁর জুতোর আওয়াজ বাদ্যযন্ত্রের মতো। কখনো দেখা যেত, হেঁটে চলেছেন তিনি প্রান্তরের নীল প্রান্ত ঘেঁষে,পেরুচ্ছেন সাঁকো, শস্যক্ষেতের ফসল ছাপিয়ে জেগে উঠছে হরফ আলিফ-এর মতো তাঁর ঋজু আর অনন্য শরীর। বনরাজিনীলার রহস্যময়তা আর ডাগর নদীর ছলাৎছল শব্দ কণ্ঠে ধা...
2
মানবতাবাদী
31
রাত্রি
অমিয় চক্রবর্তী
অতন্দ্রিলা, ঘুমোওনি জানি তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো, সৌরতারা-ছাওয়া এই বিছানায় —সূক্ষ্মজাল রাত্রির মশারি— কত দীর্ঘ দুজনার গেলো সারাদিন, আলাদা নিশ্বাসে—এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই কী আশ্চর্য দু-জনে দু-জনা— অতন্দ্রিলা, হঠাত্ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোত্স্না, দেখি তুমি নেই ||
4
রূপক
3036
বরষার রাতে জলের আঘাতে
রবীন্দ্রনাথ ঠাকুর
বরষার রাতে জলের আঘাতে পড়িতেছে যুর্থী ঝরিয়া। পরিমলে তারি সজল পবন করুণায় উঠে ভরিয়া।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
2629
খুদিরাম ক’সে টান
রবীন্দ্রনাথ ঠাকুর
খুদিরাম ক’সে টান দিল থেলো হুঁকোতে– গেল সারবান কিছু অন্তরে ঢুকোতে। অবশেষে হাঁড়ি শেষ করি রসগোল্লার রোদে বসে খুদুবাবু গান ধরে মোল্লার; বলে, “এতখানি রস দেহ থেকে চুকোতে হবে তাকে ধোঁয়া দিয়ে সাত দিন শুকোতে।’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
4974
শুধু কবিতার জন্য
সুনীল গঙ্গোপাধ্যায়
শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি একঝলক; শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এতো রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবি...
1
চিন্তামূলক
949
নীলিমা
জীবনানন্দ দাশ
রৌদ্র ঝিল্‌মিল, উষার আকাশ, মধ্য নিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে! -উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি, আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা, -মরীচিকা-ঢাকা! অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার,- পায় নাকো পথের সন্ধান;...
5
প্রকৃতিমূলক
3413
স্বাধীনতা
রবীন্দ্রনাথ ঠাকুর
শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা— আমারি অধীন জেনো তব স্বাধীনতা।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
827
অস্তচাঁদে
জীবনানন্দ দাশ
ভালোবাসিয়াছি আমি অস্তচাঁদ, -ক্লান্ত শেষপ্রহরের শশী! -অঘোর ঘুমের ঘোরে ঢলে কালো নদী,-ঢেউয়ের কলসী, নিঝঝুম বিছানার’ পরে মেঘ-বৌ’র খোঁপাখসা জ্যোৎস্নাফুল চুপে চুপে ঝরে,- চেয়ে থাকি চোখ তুলে -যেন মোর পলাতকা প্রিয়া মেঘের ঘোমটা তুলে প্রেত-চাঁদে সচকিতে ওঠে শিহরিয়া! সে যেন দেখেছে মোরে জন্মে জন্মে ফিরে ফিরে ফিরে মাঠে ঘাটে একা একা, ...
0
প্রেমমূলক
956
পথহাঁটা
জীবনানন্দ দাশ
কী এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে; তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে: সারারাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে। কেউ ভুল করে নাকো-ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে। একা একা পথ ...
1
চিন্তামূলক
2563
কথা চাই, কথা চাই, হাঁকে
রবীন্দ্রনাথ ঠাকুর
কথা চাই, কথা চাই, হাঁকে কথার বাজারে; কথাওয়ালা অাসে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে। প্রাণে তোর বাণী যদি থাকে মৌনে ঢাকিয়া রাখ্‌ তাকে মুখর এ হাটের মাঝারে।   (স্ফুলিঙ্গ)
7
নীতিমূলক
4902
তুমি জেনেছিলে
সুনীল গঙ্গোপাধ্যায়
তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায় হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে তুমি যেই এসে দাঁড়ালে- কেউ চিনলো না কেউ দেখলে না সবাই সবার অচেনা!
3
ভক্তিমূলক
2965
পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয়    আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা   সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। মোরা   ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-- বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায়     মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-- আবার  দেখা যদি হল, সখ...
0
প্রেমমূলক
1816
সন্তপ্ত কুসুম ফুটে
বিনয় মজুমদার
সন্তপ্ত কুসুম ফুটে পুনরায় ক্ষোভে ঝরে যায়। দেখে কবিকুল এত ক্লেশ পায়, অথচ হেতরু, তুমি নিজে নির্বিকার, এই প্রিয় বেদনা বোঝো না। কে ক্থোয় নিভে গেছে তার গুপ্ত কাহিনী জানি। নিজের অন্তর দেখি, কবিতার কোনো পঙক্তি আর মনে নেই গোধূলিতে; ভালোবাসা অবশিষ্ট নেই। অথবা গৃহের থেকে ভুল বহির্গত কোনো শিশু হারিয়ে গিয়েছে পথে, জানে না সে নিজের...
0
প্রেমমূলক
11
উনিশে
অমিতাভ দাশগুপ্ত
বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারে ঢাকায় এপারের শিলচরে তারা ভালোবাসা-বাংলাভাষার জুড়ি— উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো সে-আলোয় দেয় মারের সাগর পাড়ি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।সে-আলো টলে না মৃত্যুর কালো ঝড়ে তর্জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে, দুলিয়ে গলায় তাজা বুল...
6
স্বদেশমূলক
4751
সেপ্টেম্বর _৪৬
সুকান্ত ভট্টাচার্য
কলকাতায় শান্তি নেই। রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে প্রতিটি সন্ধ্যায়। হৃৎস্পন্দনধ্বনি দ্রুত হয়ঃ মূর্ছিত শহর। এখন গ্রামের মতো সন্ধ্যা হলে জনহীন নগরের পথ; স্তম্ভিত আলোকস্তম্ভ আলো দেয় নিতান্ত সভয়ে। কোথায় দোকানপাট? কই সেই জনতার স্রোত? সন্ধ্যার আলোর বন্যা আজ আর তোলে নাকো জনতরণীর পাল শহরের পথে। ট্রাম নেই, বাস নেই- সাহসী প...
2
মানবতাবাদী
3997
খণ্ডিত গৌরব
শামসুর রাহমান
মেঘের কাঁথায় মুখ লুকায় দুঃখী চাঁদ, মধ্যরাতের নির্বাক রাস্তায় অভাজনের কাতর প্রার্থনা; ভাঙা কবরের পাশে দাঁড়িয়ে রুটির টুকরোর মতো সৃষ্টিকণা ভিক্ষা চাইছি নিয়ত।সঙ্গীতচিহ্নিত জ্বলজ্বলে আকাশ থেকে হঠাৎ কে আমাকে ছুঁড়ে দিলো স্তব্ধ ধূসরতায়? ঝর্ণা আমার আঙুলে, এই বিশ্বাসের শেকড় ছিলো মজবুত, অথচ সম্প্রতি তুষারিত সেই প্রস্রবণ।আমার হাতে...
1
চিন্তামূলক
3486
কথা
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত, রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিনেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট।কথা ছিলো, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। নদীর চুলের রেখা ধ’রে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ...
2
মানবতাবাদী
66
কীর্তনের আসরে একদিন
আবিদ আনোয়ার
আসর ভরা নারী-পুরুষ, গাইছে ভালো শিবু কীর্তনিয়া -- বাহুলগ্ন তুমি ও আমি আবেগে আপ্লুত শিবু যখন বিস্তারিলো রাধার পরকীয়া হঠাৎ দেখি তোমার হাত আমার মুঠোচ্যূত!দূরের কোনো বাদাড় থেকে বুনো-ফুলের ঘ্রাণ শুঁকতে গিয়ে চেনা গোলাপ ঠেকছিলো কি বাসি? শিবুর সুরে শুনছিলে কি বেগানা আহ্বান? পাশের কোনো বাড়িতে বাজে ব্রজের পোড়া বাঁশি!সেই যে কবে তো...
0
প্রেমমূলক
57
অভিযাত্রীর খেরোখাতা
আবিদ আনোয়ার
দেখে নিয়ো এই মাতাল তরণি হারাবে না কোনো অপকুয়াশার ঘোরে: অবচেতনের গহীনেও দেখি প্রোজ্জ্বল বাতিঘর! ঘূর্ণির মহাসমুদ্রে ঘুরে-ঘুরে অবশেষে ঠিকই পেয়ে যাবে বন্দর।বাঁধা বৃত্তের পরিধি পেরোয় কেন্দ্রাপসারী ঘোড়া অসম্ভবের দড়ি ছেঁড়ে তবু সরল রেখায় ছোটে, এলোমেলো কিছু ডিগবাজি আর দুলকির নামও চাল; আপাত বেতাল ভাঁড়ের তামাশা অর্থের পায়ে লোটে।ক...
1
চিন্তামূলক
536
হুল ও ফুল
কাজী নজরুল ইসলাম
ওরা কয়, ‘আগে ফুল ফুটাইতে,                     এখন ফুটাও হুল!’ আমি কই, ‘যদি হুল না ফুটাই                      ফুটিবে কি তবে fool?’ বন্ধু, মিথ্যা অপত্য-স্নেহে                           আপত্তি নাহি করি ধর্ম লয়েছে অধর্ম নাম,                           সত্য গিয়াছে মরি! গাঁয়ের বউঝি জল নিতে যায়                       মেছুড়ে বুঝ...
2
মানবতাবাদী
2372
আজ এই দিনের শেষে
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ এই দিনের শেষে সন্ধ্যা যে ওই মানিকখানি পরেছিল চিকন কালো কেশে গেঁথে নিলেম তারে এই তো আমার বিনিসুতার গোপন গলার হারে। চক্রবাকের নিদ্রানীরব বিজন পদ্মাতীরে এই সে সন্ধ্যা ছুঁইয়ে গেল আমার নতশিরে নির্মাল্য তোমার আকাশ হয়ে পার; ওই যে মরি মরি তরঙ্গহীন স্রোতের 'পরে ভাসিয়ে দিল তারার ছায়াতরী; ওই যে সে তার সোনার চেলি দিল মেলি রাতের...
3
ভক্তিমূলক