id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
3021
ফুলের কলিকা প্রভাতরবির
রবীন্দ্রনাথ ঠাকুর
ফুলের কলিকা প্রভাতরবির প্রসাদ করিছে লাভ, কবে হবে তার হৃদয় ভরিয়া ফলের আবির্ভাব।    (স্ফুলিঙ্গ)
4
রূপক
478
শাখ-ই-নবাত
কাজী নজরুল ইসলাম
[‘শাখ-ই-নবাত’ বুলবুল-ই-শিরাজ কবি হাফিজের মানসীপ্রিয়া ছিলেন।]শাখ-ই-নবাত শাখ-ই-নবাত! মিষ্টি রসাল ‘ইক্ষু-শাখা’। বুলবুলিরে গান শেখাল তোমার আঁখি সুরমা-মাখা। বুলবুল-ই-শিরাজ হল গো হাফিজ গেয়ে তোমার স্তুতি, আদর করে ‘শাখ-ই-নবাত’ নাম দিল তাই তোমার তুতি। তার আদরের নাম নিয়ে আজ তুমি নিখিল-গরবিনি, তোমার কবির চেয়ে তোমায় কবির গানে অধিক...
2
মানবতাবাদী
952
পটভূমি
জীবনানন্দ দাশ
আকাশ ভ'রে যেন নিখিল বৃক্ষ ছেয়ে তারা জেগে আছে কূলের থেকে কূলে; মানব্জাতির দু-মুহূর্তের সময়-পরিসর অধীর অবুঝ শিশুর শব্দ তুলে চেয়ে দেখে পারাপারের ব্যাপ্ত নক্ষত্রেরা আগুন নিয়ে বিষম, তবু অক্ষত স্থির জীবনে আলোকিত। ওদের চেয়ে অনেক বেশি স্বাধীন হ'য়ে তবু মানুষ যেদিন প্রথম এই পৃথিবী পেয়েছিল সেই সকালের সাগর সূর্য অনমনীয়তা আমাদের আজ...
1
চিন্তামূলক
1362
যুদ্ধ
নির্মলেন্দু গুণ
যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা৷কাব্যগ্রন্থঃ --প্রেমাংশুর রক্ত চাই
0
প্রেমমূলক
4026
গান থেকে হঠাৎ বেরিয়ে আসে
শামসুর রাহমান
গান থেকে হঠাৎ বেরিয়ে আসে, নিরিবিলি বসে নিশীথের ঘাসে, সমাধিতে। কখনো দেখিনি তাকে, ছিল কুয়াশার মতো ছায়ার মেদুর করতলে, পথের চিবুকে লীন।কিছু কি বলার ছিল তার? চেয়েছিল নামাতে প্রানী গুরুভার? চিন্তার নিমগ্ন স্তরে তার ছায়া সঞ্চরণশীল, আমার হাতের কাছে জল হয়ে বয়ে যায়, নাচের আমার ঠোঁটের ফাঁকে।এরকম হ’তে থাকে বার বার। ফুলে বোঁচায়, মৌ...
2
মানবতাবাদী
1936
এক কোটি বছর তোমাকে দেখি না
মহাদেব সাহা
এক কোটি বছর হয় তোকাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে। যদি জানি একবার...
0
প্রেমমূলক
4364
মরমী পুস্তক
শামসুর রাহমান
একটি বালক তার রঙিন মার্বেল খুঁজে খুঁজে প্রায় দিনশেষে কৈশোরের ঘাটে এসে বসে। জলস্নেহ কাছে ডাকে, তিনবার দিল ডুব সূর্য ডোবার আগেই। কিশোরের স্নাত চিকন শরীরে পলক না পড়তেই যুবকের সুঠাম শরীর, জল ছেড়ে ওঠে জ্বলজ্বলে তরবারি। যুবক নিয়ত হাঁটে একা একা অচিন উদ্যানে, কে এক অধরা তাকে গহন ভাষায় দূরে ডেকে নেয়, হৃদয়ের রত্নরাজি যত্নভরে দেখ...
1
চিন্তামূলক
947
নির্জন স্বাক্ষর – (ধুসর পাণ্ডুলিপি, ১৯৩৬)
জীবনানন্দ দাশ
তুমি তো জানো না কিছু – না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে; যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে – পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ‘পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার!
0
প্রেমমূলক
334
দ্বীপান্তরের বন্দিনী
কাজী নজরুল ইসলাম
আসে নাই ফিরে ভারত-ভারতী মা’র কতদিন দ্বীপান্তর? পুণ্য বেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন-‘দেড় শত বছর।’…. সপ্ত সিন্ধু তের নদী পার দ্বীপান্তরের আন্দামান, রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান, শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র-পাণির অস্ত্র-ঘাস, যস্ত্রী যেখানে সাস্ত্রী বসায়ে বীনার তন্ত্রী কাটিছে হায়, সেখানে হ’তে কি বেতার-স...
6
স্বদেশমূলক
1705
বসন্তকালেই
পূর্ণেন্দু পত্রী
শুনেছি বসন্তকালে বনভূমি অহঙ্কারী হয়। অথচ আমার সব সোনাদানা চুরি হয়ে গেছে এই বসন্তকালেই। বসন্তকালেই সেই কপোতাক্ষী রমনীর কুষ্ঠ হয়েছিল যে আমাকে বলেছিল তার সব নদী, গিরি, অরন্যের আমি অধীশ্বর। খুদ-কুড়ো খুঁটে খাওয়া গরীবের ছিটেবেড়া থেকে তোমাদের মোজেইক বাগান-পার্টিতে এসে ফলার খাওয়ার সনিবন্ধ অনুরোধ এসেছিল বসন্তকালেই। বসন্তকালেই ...
4
রূপক
507
সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
কাজী নজরুল ইসলাম
হে সিন্ধু, হে বন্ধু মোর হে মোর বিদ্রোহী! রহি’ রহি’ কোন্‌ বেদনায় তরঙ্গ-বিভঙ্গে মাতো উদ্দাম লীলায়! হে উন্মত্ত, কেন এ নর্তন? নিষ্ফল আক্রোশে কেন কর আস্ফালন বেলাভূমে পড়ো আছাড়িয়া! সর্বগ্রাসী! গ্রাসিতেছ মৃত্যু-ক্ষুধা নিয়া ধরণীরে তিলে-তিলে! হে অস্থির! স্থির নাহি হ’তে দিলে পৃথিবীরে! ওগো নৃত্য-ভোলা, ধরারে দোলায় শূন্যে তোম...
11
স্তোত্রমূলক
3832
এ কেমন রাত এলো_
শামসুর রাহমান
সারাদিন কাজ করে সন্ধেবেলা রহমত আলী গৃহিণীর জন্যে কিছু ফুল নিয়ে বস্তিতে ফেরার পথে দ্যাখে আসমানে রূপালি টাকার মতো চাঁদ হাসছে। হঠাৎ এ কী! মিশমিশে অন্ধকার থাবা দিয়ে ঢেকে ফেলে চতুর্দিক। এ কেমন তুফান কাঁপিয়ে দিচ্ছে সব কিছু? কেমন ধ্বংসের আলামত? ‘এ কেমন রাত এলো’? রহমত আলী নিজেকেই প্রশ্ন করে। নড়বড়ে ঘর তার জ্বরতপ্ত রোগীর লাহান ভ...
4
রূপক
2245
ভেঙে দিয়ে যাও
মোহাম্মদ রফিকউজ্জামান
বেশ, ভেঙে দিয়ে যাও --- বলবো না আমি বলবো না কোনো কথা, কবেই তো তুমি পেয়েছো আমাকে ভাঙবার স্বাধীনতা।। বেশ, ভেবে নাও কাচের আয়না, ভাঙাটা অতি সহজ কিন্তু যদি তা এ-হৃদয় হয়, পাবে কি সেটার খোঁজ? কী তুমি ভাঙবে বলো? পারো যদি তবে ভাঙো এই নিরবতা।। শর্ত দেবার অধিকারটাও থাকেনি আমার হয়ে কখনো বলিনি, দুঃখ যে দেবে - সে কিসের বিনিময়ে? থাক, ...
0
প্রেমমূলক
3935
কাদামাখা অবেলায়
শামসুর রাহমান
এখনও এখানে অশেষ পুঞ্জীভূত গ্রাম ও শহরে কুটির অট্রালিকায়, রাজপথে আর অলিতে গলিতে আর শহরতলিতে টিনশেড কলোনিতে মধ্যযুগের বেঘোর অন্ধকার।জংধরা এক টিনের তোরঙে ওরা পুরুষানুক্রমে রেখেছে ঊর্ধ্ব তুলে পোকা দংশিত আদ্যিকালের পুঁথি। কখনো সখনো অতি ভক্তিতে মজে জীর্ণ কেতাব মাথায় ঠেকায় শুধু।ছেঁড়া কাঁথা আর মলিন বালিশ পেতে ঘুমায় নোংরা ভাড়াট...
1
চিন্তামূলক
1839
গল্পের কুমার
বিষ্ণু বিশ্বাস
ধরাতলে একদিন পৃথিবী এনেছে ধারাজল দেবতা-চোখের আলো ক্রমে নিভে হয়েছে সকাল। বেড়াতে এসেছে এক গল্পের কুমার অসময়ে তার অবসর ছিল। স্রোস্বতী কিনারে দেখেছে নীল বাঁদরের হাট। দীর্ঘক্ষণ পলক পড়েনি দেবতা-চোখের আলো ক্রমে নিভে হয়েছে সকাল। এমন গল্পের কবি অন্ধ হলে সৃষ্টি স্থিতি লয় নিশ্চিহ্ন আলোর সখা, তোমাদের শোনা কোন গান পাথরে স্থির...
1
চিন্তামূলক
824
অবশেষে
জীবনানন্দ দাশ
এখানে প্রশান্ত মনে খেলা করে উঁচু উঁচু গাছ। সবুজ পাতার পরে যখন নেমেছে এসে দুপুরের সূর্যের আঁচ নদীতে স্মরণ করে একবার পৃথিবীর সকাল বেলাকে। আবার বিকেল হলে অতিকায় হরিণের মতো শান্ত থাকে। এই সব গাছুগুলো; -যেন কোন দূর থেকে অস্পষ্ট বাতাস বাঘের ঘ্রাণের মতো হৃদয়ে জাগায়ে যায় ত্রাস; চেয়ে দেখ ইহাদের পরস্পর নীলিম বিন্যাস নড়ে উঠে ত্রস...
4
রূপক
998
বেদিয়া
জীবনানন্দ দাশ
চুলিচালা সব ফেলেছে সে ভেঙে, পিঞ্জরহারা পাখি! পিছুডাকে কভু আসে না ফিরিয়া, কে তারে আনিবে ডাকি? উদাস উধাও হাওয়ার মতন চকিতে যায় সে উড়ে, গলাটি তাহার সেধেছে অবাধ নদী-ঝর্ণার সুরে; নয় সে বান্দা রংমহলের, মোতিমহলের বাঁদী, ঝোড়ো হাওয়া সে যে, গৃহপ্রাঙ্গণে কে তারে রাখিবে বাঁধি! কোন্ সুদূরের বেনামী পথের নিশানা নেছে সে চিনে, ব্...
0
প্রেমমূলক
5003
একজন
সুবোধ সরকার
প্রিয়তমাসু আমি তিনদিন খাইনি। কেউ কোনও খাবার দিয়ে যায়নি। কী করে দেবে? গুহার বাইরে প্রচন্ড বরফ পড়ছে। যে কোনও দিন আমি গুলিতে মারা যাব। যে কোনও দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে।আমি গুহার ভেতর সারারাত কম্পিউটরের সামনে বসে। কতদিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি। কতদিন আমি গরম রুটি খাইনি। কতদিন আমি তোমার ঘাসে হাত দিইনি। কা...
2
মানবতাবাদী
100
আবুল হাসান
আবুল হাসান
সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র, মায়াবী করুণ এটা সেই পাথরের নাম নাকি ? এটা তাই ? এটা কি পাথর নাকি কোনো নদী ? উপগ্রহ ? কোনো রাজা ? পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ ? মহাকাশে ছড়ানো ছয়টি তারা ? তীব্র তীক্ষ্ণ তমোহর কী অর্থ বহন করে এই সব মিলিত অক্ষর ?আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি...
1
চিন্তামূলক
4794
জীবনের হিসেব
সুকুমার রায়
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?'' বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।''খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? ব...
1
চিন্তামূলক
2272
বিনয়
রজনীকান্ত সেন
বিজ্ঞ দার্শনিক এক আইল নগরে, ছুটিল নগরবাসী জ্ঞান-লাভ তরে; সুন্দর-গম্ভীর-মূর্তি, শান্ত-দরশন, হেরি সবে ভক্তি ভরে বন্দিল চরণ। সবে কহে, “শুনি, তুমি জ্ঞানী অতিশয়, দু’একটি তত্ত্ব-কথা কহ মহাশয়।” দার্শনিক বলে, “ভাই, কেন বল জ্ঞানী ? ‘কিছু যে জানি না’, আমি এই মাত্র জানি।”
7
নীতিমূলক
246
এক আল্লাহ জিন্দাবাদ
কাজী নজরুল ইসলাম
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই; নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই! ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুক...
2
মানবতাবাদী
940
নারীসবিতা
জীবনানন্দ দাশ
আমরা যদি রাতের কপাট খুলে ফেলে এই পৃথিবীর নীল সাগরের বারে প্রেমের শরীর চিনে নিতাম চারিদিকের রোদের হাহাকারে,– হাওয়ায় তুমি ভেসে যেতে দখিণ দিকে– যেই খানেতে যমের দুয়ার আছে; অভিচারী বাতাসে বুক লবণ– বিলুন্ঠিত হলে আবার মার কাছে উৎরে এসে জানিয়ে দিতে পাখিদেরও স্খলন আছে। আমরা যদি রাতের কপাট খুলে দিতাম নীল সাগরের দিকে, বিষণ্নতার ম...
1
চিন্তামূলক
4141
তোমার নালিশের পরে
শামসুর রাহমান
আজকাল মাঝে মাঝে সকালে কি সাঁঝে আমাকে ঘিরে বেহাগের করুণ সুরের মতো বাজে তোমার নালিশ। আমার কথা না কি এখন আগেকার মতো তোমার হৃদয়ে সরোবর তৈরি করতে পারে না, পারে না লাল নীল পদ্ম ফোটাতে হাওয়ায় ঈষৎ দুলে-ওঠা মানস সরোবরে আমার কথার মুখ এখন তোমাকে লতাগুল্ম, ফুল, ফলমূল, আর রঙ বেরঙের পাখির গানে গুঞ্জরিত দ্বীপে পৌঁছে দিতে না পারার ব্য...
0
প্রেমমূলক
229
আশা
কাজী নজরুল ইসলাম
হয়ত তোমার পাব’ দেখা, যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।। ঐ সুদূরের গাঁয়ের মাঠে, আ’লের পথে বিজন ঘাটে; হয়ত এসে মুচকি হেসে ধ’রবে আমার হাতটি একা।। ঐ নীলের ঐ গহন-পারে ঘোম্‌টা-হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দূতী দিক্‌পারের ঐ দখিনা হাওয়া।। বনের ফাঁকে দুষ্টু তুমি আসে- যাবে নয়্‌না চুমি’ সেই সে কথা লিখছে হেতা দিগ্বলয়ের অর...
0
প্রেমমূলক
3824
উৎফুল্ল পূর্ণিমা যখন প্রখর অমাবস্যা
শামসুর রাহমান
এই যে দেখছি আকাশ, পায়ের তলার সোঁদা মাটি, বাতাসের গাছের সবুজ পাতার কম্পন ক্ষণে ক্ষণে, পাখির উড়ে এসে বসা পাশের বাড়ির উন্মোচিত ছাদে, কিয়দ্দূরে একজন পথিকের হেঁটে-যাওয়া সবই নতুন বছরের প্রথম দিনটিকে, সত্যি বলতে কি, বিশিষ্ট করে তুলেছে, যদিও এই গলিতে তেমন কোনও আয়োজন নেই উৎসবের।তা’হলে কেন মনে এই বুড়ো সুড়ো আমার অন্তরে এই অবেলায় ...
1
চিন্তামূলক
436
মিলন-মোহনায়
কাজী নজরুল ইসলাম
হায় হাবা মেয়ে, সব ভুলে গেলি দয়িতের কাছে এসে! এত অভিমান এত ক্রন্দন সব গেল জলে ভেসে ! কূলে কূলে এত ভুলে ফুলে কাঁদা আছড়ি পিছাড়ি তোর, সব ফুলে গেলি যেই বুকে তোরে টেনে নিল মনোচোর! সিন্ধুর বুকে লুকাইলি মুখ এমনই নিবিড় করে, এমনই করিয়া হারাইলি তুই আপনারে চিরতরে – যে দিকে তাকাই নাই তুই নাই! তোর বন্ধুর বাহু গ্রাসিয়াছে তোরে বুকের প...
0
প্রেমমূলক
3806
ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে ডাকছি
শামসুর রাহমান
দাঁড়িয়ে এক মহান উৎসবের মুখোমুখি। ভিড়, কোলাহল, আনন্দোচ্ছ্বাস, আলোকসজ্জা ইত্যাদির মাঝখানে দাঁড়িয়ে নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। এই আনন্দ, এই হাস্যরোল কি স্পর্শ করছে না আমাকে? উদ্‌যাপিত হচ্ছে মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী। আমাদের গৌরবের বিপুল সূর্যোদয় সারা দেশের নরনারী এবং শিশুকে চুম্বন করছে। আমি সেই চুম্বনের স্বাদ পাচ্ছি আমার সমগ্...
6
স্বদেশমূলক
1949
এসেছি অঘ্রানে এক আমি আগন্তুক
মহাদেব সাহা
অঘ্রানে আমার জন্ম হবে যদি মরে যাই ঠিক ঠিক গালের জরুল নিয়ে চেয়ে দেখো এসেছি অঘ্রানে এক আমিআগন্তুক! তোমাদের স্থির মানব্‌ স্থিতির মাঝখানে এসে দাঁড়াবো আদ্যন্ত এক মানুষী সংবিৎ শস্যের সুঘ্রাণ লেগে রবে এই সারা চক্ষুময় সারাদেহ রোমাঞ্চিত হবে যদি মরে যাই ফিরে এসে ঠিক চিনে নেবো তাকে প্রাক্তন প্রেমিকা পায়রার খোপ এই, শস্যক্ষেত্র, উদ...
5
প্রকৃতিমূলক
4348
ভিন্ন জীবন উঠলো নেচে
শামসুর রাহমান
একটি দ্বীপের অধিবাসী অষ্টপ্রহর অন্ধকারে ডুবে থাকে। যায় না দেখা কোনও কালে তাদের কিংবা অন্য কারও দেহের ছায়া। ভুলেও কেউ আসে না সেই দ্বীপের তীরে।মাঝে-মধ্যে দ্বীপবাসীরা হাওয়ার ছন্দে নেচে ওঠে, ওদের গানের তালে তালে ফুলের, ফলের গাছেরা সব দুলতে থাকে- যেন ভীষণ মাতাল ওরা, লুটবে ধুলোয়।দ্বীপবাসীদের মধ্যে ক’জন ছিলো বটে খুব আলাদা। অন...
2
মানবতাবাদী
1305
অগ্নিতে যার আপত্তি নেই
নির্মলেন্দু গুণ
থামাও কেন? গড়াতে দাও, গড়াক; জড়াতে চায়? জড়াতে দাও, জড়াক ।যদি পাকিয়ে ওঠে জট, তৈরি হবে নতুন সংকট সুখ না হলে দুঃখ দিয়ে পূর্ণ হবে ঘট ।ডরাও কেন? এগোতে দাও জাগুক; সরাও কেন? আগুনে হাত লাগুক ।জীবন শেষে মরণ হয়, মরণ শেষে হয় কী? অগ্নিতে যার আপত্তি নেই মাটিতে তার ভয় কী?
1
চিন্তামূলক
4067
জাতিসংঘে অবিরল তুষার ঝরলে
শামসুর রাহমান
জাতিসংঘে অবিরল তুষার ঝরলে পৃথিবীতে বসন্তের ফুল চাপা পড়বে না। বাংলাদেশে ভূমিহীন চাষীর সংসার ছারখার হলেও নিশ্চিত জাতিসংঘে প্রার্থনার ঘরে নিমগ্নতা থাকবে অটুট।কে সুন্দরী ডলারের শূন্য মালা গাঁথে স্বপ্নের গহনে? নিউইয়ের্কের পূর্ণ সুপার মার্কেটে ঝলমলে দ্রব্যের জগতে মনে পড়ে, তাকে মনে পড়ে, নিগ্রো ঘেটোর মতন। হৃদয় আমার অকস্মাৎ আর্...
2
মানবতাবাদী
693
মাঠে বসে আছে জরদ্‌গব
জয় গোস্বামী
মাঠে বসে আছে জরদ্‌গব। মাথায় পাহাড়। সামনের থালায় মাটি। তৃণ। সে খায়, থালায় গর্ত খুঁড়ে– দইয়ের ভাঁড়ের মতো কেটে কেটে নামে– আর ক্ষিদে শেষ হয় না–খনিজ সম্পদ কমে আসে, আরো কম–সুড়ুৎ চুমুকে জমানো তেলের গর্ভ খালি হয়ে যায় কাদা-ঝোল মাখা হাতে, জরদ্‌গব, থাকা মনে ক’রে খালি ফুটো পৃথিবী বাজায়!
4
রূপক
2884
নয়ন তোমারে পায় না দেখিতে
রবীন্দ্রনাথ ঠাকুর
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥ বাসনার বশে মন অবিরত         ধায় দশ দিশে পাগলের মতো, স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥ সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ-- নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জ...
3
ভক্তিমূলক
4873
কেউ কথা রাখেনি
সুনীল গঙ্গোপাধ্যায়
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দ...
0
প্রেমমূলক
1390
আগুনের দিকে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রাস্তাগুলি ক্রমে আরও তপ্ত হয়। স্বজন, সঙ্গীর সংখ্যা ক্রমে আরও কমে আসে। হাতের মুদ্রায় তবু জাইয়ে রেখেছ বরাভয় হাওয়ার ভিতরে তবু ভাসে তোমার সৌরভ। আর তাই চতুর্দিকে ছত্রাকার ধড়মুণ্ড-আলাদা-করা শব দেখেও আমাকে এগিয়ে যেতেই হয়, আগুনের দিকে এগিয়ে যেতেই হয়।
0
প্রেমমূলক
3585
আমরা
শক্তি চট্টোপাধ্যায়
ছাতার নিচে ছড়িয়ে বসছি — বৃষ্টি পড়ে রাত দুপুরে আকাশে চাঁদ শায়া শুকোচ্ছে কি নরম জোছনা-আলোয় আমরা দুজন ছড়িয়ে বসছি, ছাতার নিচে রাতদুপুরে চঞ্চলতার ঝড়কে বলি, বেশতো আছি মন্দে-ভালোয় তুমি বরং বকুলগাছের মগডালে দাও ক্ষিপ্র ঝাঁকি– সঙ্গিনী চায় পাঁচটি কুসুম, উসুম-কুসুম সঙ্গে নিতে আমরা পাথর মস্ত পাথর — তার কাছে সন্দেহ জোনাকি তুচ্ছ এবং...
0
প্রেমমূলক
2623
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু॥ এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু॥ এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন-পানে তাকাই যদি কভু। দিনের তাপে রৌদ্রজ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু॥
3
ভক্তিমূলক
1792
মন এবং সুখ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ এই মধুমাসে,     মধুর বাতাসে, শোন লো মধুর বাঁশী। এই মধু বনে,     শ্রীমধুসূদনে, দেখ  লো সকলে আসি || মধুর সে গায়,    মধুর বাজায়, মধুর মধুর ভাষে। মধুর আদরে,    মধুর অধরে, মধুর মধুর হাসে || মধুর শ্যামল,    বদন কমল, মধুর চাহনি তায়। । কনক নূপুর,      মধুকর যেন, মধুর বাজিছে পায় || মধুর ইঙ্গিতে,    আমার সঙ্গেতে, কহিল মধুর বা...
1
চিন্তামূলক
3839
এই পরিণতি জেনেও এখনও
শামসুর রাহমান
গভীর নিশীথে যখন বাড়ির সবাই ঘুমের চুমোয় অচিন বাগানে মুগ্ধ, আমি জাগ্রত একাকী লেখার টেবিলে কলম হাতে নিয়ে আর দূরের আকাশে তারাগুলো হাসে কবির কাণ্ডে। এই যে নিজেকে কবি বলে মেনে নিয়েছি কিছুটা- ব্যাপারটি ঠিক হয়নি শোভন। মাঝে মাঝে ভাবি, সত্যি কি আমি পেরেছি দাঁড়াতে এখনও প্রকৃত সৃজন-মুখর কবির সারিতে? কে দেবে ভরসা?ভীষণ আঁধার আমাকে চ...
1
চিন্তামূলক
1858
দাশবাবুকে
ভাস্কর চক্রবর্তী
আমরা বেঁচে থাকি কিংবা মরে যাই, দাশবাবু, এসে যায় না কিছু যে যার ঘামাচি নিয়ে সবাই ব্যস্ত এখন। যা কিছু দেখেছি তা কি বলতে পেরেছি ঠিকঠাক যা লিখেছি, দশ বিশ বাইশ বছর, বোঝাতে পেরেছি কিছু? শুধু বেঁচে থাকা নিয়ে বেঁচে থাকা শুনতে পাই শিল্পময় খুব সেসব আমার জন্য নয় কবিতার জন্য দাদা আমাদের রঘুনাথ রইল, আমি বেরিয়ে পড়লাম।
2
মানবতাবাদী
84
বাইশের লাল ঘোড়া
আবিদ আনোয়ার
মানতের মতো রেখে যায় কারা যার যার প্রিয় ফুল, পাপড়ির সাথে মাধুরী মেশানো নানা বর্ণের তোড়া: শহীদ মিনার নিমেষেই দেখে ফাঁকা তার বেদীমূল একুশের ফুল খেয়ে চলে যায় বাইশের লাল ঘোড়া!হঠাৎ কখনো জাবরের পরে উৎকট ক্ষেপে ওঠে: খুঁজে ফেরে তার মৌসুমী মেনু রক্ত-মাখানো জল, নগর দাপিয়ে পাগলের প্রায় উড়–ক্কু পায়ে ছোটে পিছে ফেলে আসে গণভবনের নিকান...
4
রূপক
420
ভূত-ভাগানোর গান
কাজী নজরুল ইসলাম
১ ওই    তেত্রিশ কোটি দেবতাকে তোর তেত্রিশ কোটি ভূতে আজ    নাচ বুড্‌ঢি নাচায় বাবা উঠতে বসতে শুতে! ও ভূত         যেই দেখেছে মন্দির তোর নাই দেবতা নাচছে ইতর, আর    মন্ত্র শুধু দন্ত-বিকাশ, অমনি ভূতের পুতে, তোর    ভগবানকে ভূত বানালে ঘানি-চক্রে জুতে॥২ ও ভূত          যেই জেনেছে তোদের ওঝা আজ নকলের বইছে বোঝা, ওরে     অমনি সোজা তো...
10
ব্যঙ্গাত্মক
4001
খুলোনা এ মুখ
শামসুর রাহমান
তোমাকে দেখলে ভয় পাই খুব, বুকের ভেতর অশ্বক্ষুরের প্রখর শব্দ, জাগে কলরব প্রাকারে প্রকারে। ক্রূদ্ধ মশাল, কাঁপে থরথর ঘুমধরা হাড়, চোখে ভাসমান বেকসুর শব।তোমার অমন ভবিষ্যময় চোখে তাকালেই পারমাণবিক ভস্ম আমাকে করে দ্রুত গ্রাস হাতড়ে হাতড়ে কোনো সূত্রের পাই না যে খেই, পায়ের তলায় মাটি অস্থির, বর্বিত ত্রাস।দোহাই তোমার এক্ষুণি ফের খুল...
4
রূপক
3648
ত্রিতাল
শঙ্খ ঘোষ
তোমার কোনো ধর্ম নেই, শুধু শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া তোমার কোনো ধর্ম নেই, শুধু বুকে কুঠার সইতে পারা ছাড়া পাতালমুখ হঠাত্ খুলে গেলে দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া তোমার কোনো ধর্ম নেই, এই শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া। শ্মশান থেকে শ্মশানে দেয় ছুঁড়ে তোমারই ঐ টুকরো-করা-শরীর দু:সময়ে তখন তুমি জানো হলকা নয়, জীবন বোনে জরি। তোমার কোনো ধ...
1
চিন্তামূলক
4840
আছে ও নেই
সুনীল গঙ্গোপাধ্যায়
হাওড়া স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে আছে সেই পাগলটি পৃথিবীর সমস্ত পাগলের রাজা হয়ে সে উলঙ্গ, কেননা উম্মাদ উলঙ্গ হতে পারে, তাতে প্রকৃতির তালভঙ্গ হয় না কখনো পাশেই গম্ভীর ট্রেন, ব্যস্ত মানুষের হুড়োহুড়ি সকলেই কোথাও না কোথাও পৌছুতে চায় তার মধ্যে এই মূর্তিমান ব্যতিক্রম, ইদানীং অযাত্রী, উদাসীন- মাঝারি বয়েস, লম্বা, জটপাকানো মাথা ত...
1
চিন্তামূলক
4163
দুপুর, তুমি এবং পাখি
শামসুর রাহমান
দুপুরটার যেন গায়ে হলুদ আজ। আমি জানি, একটু পরেই তুমি নরম পায়ে তোমাদের দোলনায় ছায়াটে বারান্দায় এসে বসবে। দৃষ্টি ছড়িয়ে দেবে সামনের দিকে, চোখে পড়বে একটি কি দু’টি ছুটন্ত মোটারকার, রিক্‌শা। কোনও কোনও পথচারীও হবেন দৃশ্যমান। এরই মধ্যে হয়তো আমার কথা ভাববে তুমি দূরের গাছটির প্রতি মনোযোগী হয়ে। হয়তো তোমার কোনও বান্ধবীকে আজ টেলিফোন...
0
প্রেমমূলক
51
ছাতা
আনিসুল হক
এমন দিনেই কেবল তোমাকে ভাবা যায়। এমন ঘনঘোর সরিষায়। ইলিশে। বৃষ্টি পড়বে। আমি তোমাকে ভাবব। বৃষ্টি পড়ছে না। আমি তোমাকে ভাবছি না। বৃষ্টি পড়ো পড়ো, ভাবনা ভাবনা আসি আসি। বৃষ্টি ঝরো ঝরো, দুজনে থরো থরো। রোদ উঠল। আমি তোমাকে ভুলে থাকছি। রিকশায় হুড উঠল। আমি তোমাকে ভুলেই আছি। একদম ভাবছি না। নখ নয়, আনখ-নখরা নয়। আজ আবহাওয়া...
5
প্রকৃতিমূলক
846
আশা ভরসা
জীবনানন্দ দাশ
ইতিহাসপথ বেয়ে অবশেষে এই শতাব্দীতে মানুষের কাজ আশায় আলোয় শুরু হয়েছিল বুঝি- শুভ্র কথা বলা হতেছিল;- রৌদ্রে জলে ভালোলেগেছিল শরীরকে- জীবনকে।কিন্তু তবু সবি প্রিয় মানুষের হাতে অপ্রিয় প্রহার হয়ে মূল্যহীন মানুষের গায়ে আশ্চর্য মৃত্যুর মত মূল্য হয়- হিম হয়।মানুষের সভ্যতার বয়ঃসন্ধি দোষ হয়তো কাটেনি আজো, তাই এরকমই হতে হবে আরো রাত্রি ...
1
চিন্তামূলক
895
চক্ষুস্থির
জীবনানন্দ দাশ
ক্লান্ত জনসাধারণ আমি আজ,- চিরকাল;- আমার হৃদয়ে পৃথিবীর দণ্ডীদের মত পরিমিত ভাষা নেই। রাত্রিবেলা বহুক্ষণ মোমের আলোর দিকে চেয়ে, তারপর ভোরবেলা যদি আমি হাত পেতে দিই সূর্যের আলো দিকে,- তবুও আমার সেই একটি ভাবনা অতীব সহজ ভাষা খুঁজে নিতে গিয়ে হৃদয়ঙ্গম করে সব আড়ষ্ট, কঠিন দেবতারা অপরূপ মদ খেয়ে মুখ মুছে নিয়ে পুনরায় তুলে নেয় অপূর্ব ...
0
প্রেমমূলক
23
শুনুন
অমিতাভ দাশগুপ্ত
সব সময় বিপ্লবের কথা না ব’লে যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি— .                  আমাকে ক্ষমা করবেন, কমরেডস। সব সময় ইস্তেহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই— .                  আমাকে ক্ষমা করবেন, কমরেডস। সব সময় দলের কথা না ভেবে যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি— .                  আমাকে ক্ষমা করবেন, কমরেডস। পাঁচ আর স...
2
মানবতাবাদী
4936
প্রতীক জীবন
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতীকের মুরুভূমি পায় না কখনো মরূদ্যান যেমন নরীর নেই আঙুলের ব্যথা কবিতায় আমার সমুদ্র নেই বিছানা, শিয়রের কাছে শান্ত মেঘ কবিতায় আছে। বিংশ শতাব্দরি ঠিক মাঝামাঝি ভেঙেছিল ঘুম গ্রাম্য সোঁদা গন্ধ-মাখা ক্ষ্যাপাটে কৈশোর কেটেছে বাসনা-ক্ষুব্ধ মুখ চোরা দিন, প্রতিদিন অথচ অক্ষরে, শব্দে, ছন্দ-মিলে তীব্র প্রতিশোধ না-পাওয়া নারীর রূপে ...
1
চিন্তামূলক
2643
গাছ দেয় ফল
রবীন্দ্রনাথ ঠাকুর
গাছ দেয় ফল ঋণ ব'লে তাহা নহে। নিজের সে দান নিজেরি জীবনে বহে। পথিক আসিয়া লয় যদি ফলভার প্রাপ্যের বেশি সে সৌভাগ্য তার।   (স্ফুলিঙ্গ)
7
নীতিমূলক
5015
রজনীগন্ধা
সুবোধ সরকার
তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনীসারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে। জন জোয়ারের চাপে মাথা নত করেছে অশোকস্তম্ভ দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরৎ আনতে পারিনি, ফেরৎ আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরৎ এসেছে রজনীগন্ধা কফিন, ফেরৎ এসেছে আমার ভারত কন্যা। আমার মেয়েটি তের দিন ধরে...
2
মানবতাবাদী
4378
মাথায় ভাবনা নিয়ে
শামসুর রাহমান
মাথায় ভাবনা নিয়ে খুপরিতে আছি শুয়ে এই নিজের আঁধারে লগ্ন, দেখি ময়লা দেয়ালে আঁকা দুঃখের নিভৃত ফুল আর মনকে প্রবোধ দিই রাত্রিদিন দুর্দশার ঢাক বাজিয়ে কী লাভ?প্রাণধারণের কত অমাবস্যা, কত না পূর্ণিমা, বৈশাখের দীপ্ত দিন, শ্রাবণের সন্ধ্যা সুনিবিড়- জীবনের এই রূপান্তর, আবর্তিত ইতিহাস, ব্যক্তি-সমাজের চেতনায় সোনার রোদ্দুর দিয়ে বোনে প...
1
চিন্তামূলক
4978
সহজ
সুনীল গঙ্গোপাধ্যায়
কেমন সহজ আমি ফোটালাম একলক্ষ ফুল হঠাৎ দিলাম জ্বেলে কয়েকটা সুর্য চাঁদ তারা আবার খেয়াল হলে এক ফুঁয়ে নেভালাম সেই জ্যোৎস্না (মনে পড়ে কোন্‌‌ জ্যোৎস্না?) নেভালাম সেই রোদ (তাও মনে পড়ে?) নিন্দুকে নানান কথা আমাকে দেখিয়ে বলবে, বিশ্বাস করো না। হয়তো বলবে শিশু কংবা নির্বোধ অথবা ম্যাজিকওয়ালা- ছেঁড়া তাঁবু ফাটা বজনা, নানান সে...
4
রূপক
3857
একটি দুপুর
শামসুর রাহমান
শহরে দুপুর ছিল, হৃদয়েও প্রখর দুপুর; কে এক নবীন পাখি পাহাড়ের নিভৃতির ফুল, সতেজ ঘাসের ঘ্রাণ, ঝর্ণার জলজ স্মৃতি নিয়ে আমাদের দু’জনের ওপর ঝরালো বুনো সুর।তখন ছিল না মনে কী তোমার না, বিয়ে-টিয়ে কখনো হয়েছে কি না, না কি তুমি সরল বিধবা! আমাদের চতুর্দিকে বাংলা প্রজাপতি, দূর আফ্রিকার ড্রামের সঙ্গীত; দেহমন রক্তজবা।সারা ঘরে তুমি রঙধন...
0
প্রেমমূলক
2092
লিরিকগুচ্ছ - ০৯
মহাদেব সাহা
তুমি দিয়ে শুরু একটি বাক্য শেষ তার তুমিহীন- একেই আমরা বলেছি তো প্রেম, বিচ্ছেদ চিরদিন।
0
প্রেমমূলক
1047
লোকেন বোসের জর্নাল
জীবনানন্দ দাশ
সুজাতাকে ভালোবাসতাম আমি — এখনো কি ভালোবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে সুজাতাকে আমি ভালোবাসি কি না। পুরোনো চিঠির ফাইল কিছু আছে: সুজাতা লিখেছে আমার কাছে, বারো তেরো কুড়ি বছর আগের সে-সব কথা; ফাইল নাড়া কি যে মিহি কেরানীর কাজ; না...
0
প্রেমমূলক
2314
অনুরাগ ও বৈরাগ্য
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম কহে, হে বৈরাগ্য, তব ধর্ম মিছে। প্রেম, তুমি মহামোহ—বৈরাগ্য কহিছে— আমি কহি, ছাড়্‌ স্বার্থ, মুক্তিপথ দেখ্‌। প্রেম কহে, তা হলে তো তুমি আমি এক।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
2104
শুদ্ধ
মহাদেব সাহা
তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অন্ধকারে, আমি বহুদিন বিষন্ন বিধুর ; একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি । তুমি শুদ্ধ করে...
0
প্রেমমূলক
1067
সপ্তক
জীবনানন্দ দাশ
এইখানে সরোজিনী শুয়ে আছে;- জানি না সে এইখানে শুয়ে আছে কিনা। অনেক হয়েছে শোয়া;- তারপর একদিন চ’লে গেছে কোন দূর মেঘে। অন্ধকার শেষ হ’লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগেঃ সরোজিনী চ’লে গেল অতদূর? সিঁড়ি ছাড়া- পাখিদের মতো পাখা বিনা? হয়তো বা মৃত্তিকার জ্যামিতিক ঢেউ আজ? জ্যামিতির ভূত বলেঃ আমি তো জানি না। জাফরান- আলোকের বিশুষ্কতা সন্ধ্...
0
প্রেমমূলক
1776
সাপ
প্রেমেন্দ্র মিত্র
প্রথম সাপটা দেখবে নিথর পাথর সন্মোহিত, কোন সে আদিম অন্ধ অঘোর অন্বেষণের দ্বিধা আঁধার-ছোঁয়ানো ছায়া-বিদ্যুত হেনে খোলে কুণ্ডলী!তারপর সাপ অনেক দেখবে কেঁপে-ওঠা শরবন। কাঁটা-দেওয়া ঘাস সভয়ে শুনবে গোপন সঞ্চারণ, —শোনা না-শোনার সীমানার শুধু স্তব্ ধতা শিহরিত |সব শেষে এক সাহসী সকাল গহন অতল থেকে, হিমেল হিংসা ছেঁকে নিয়ে এসে রোদ্দু...
4
রূপক
3908
কবর সাজাই
শামসুর রাহমান
সেদিনও সকাল শহরের মুখে সতেজ আবির কিছু দিয়েছিলো মেখে। ময়লা গলির মোড়ে নিডর বালক ডাংগুলি খেলতে-খেলতে আইসক্রিমের প্রতি গিয়েছিলো উড়ে গাংচিল ভঙ্গিমায়। কেউ-কেউ পাবদা মাছের শুরুয়ায় ডুবিয়ে আঙুল ঘড়ির কাঁটার প্রতি রেখেছিলো চোখ, অফিসের তাড়া ছিলো বলে। সেদিনও কোথাও দাম্পত্য কলহ ছিলো, ছিলো কিছু প্রেমের সংলাপ; নিউজপ্রিন্টের বুকে ছিলো ...
6
স্বদেশমূলক
780
পুতুল
জসীম উদ্‌দীন
পুতুল, তুমি পুতুল ওগো ! কাদের খেলা-ঘরের ছোট খুকু, কাদের ঘরের ময়না পাখি ! সোহাগ-করা কাদের আদরটুকু। কার আঁচলের মানিক তুমি। কার চোখেতে কাজললতা হয়ে, এসেছ এই সোনার দেশে রামধনুকের রঙের হাসি লয়ে। ভোর বেলাকার শিশির তুমি, কে রেখেছে শিউলী ফুলের পরে, খোকা-ভোরের হাসিখানি কে রেকেছে পদ্মপাতায় ধরে। পুতুল! তুমি মাটির পুতুল! নানাজ...
6
স্বদেশমূলক
919
তুমি
জীবনানন্দ দাশ
নক্ষত্রের চলাফেরা ইশারায় চারি দিকে উজ্জ্বল আকাশ; বাতাসে নীলাভ হয়ে আসে যেন প্রান্তরের ঘাস; কাঁচপোকা ঘুমিয়েছে — গঙ্গাফড়িং সেও ঘুমে; আম নিম হিজলের ব্যাপ্তিতে পড়ে আছ তুমি।‘মাটির অনেক নীচে চলে গেছ? কিংবা দূর আকাশের পারে তুমি আজ? কোন্‌ কথা ভাবছ আধারে? ওই যে ওকানে পায়রা একা ডাকে জমিরের বনে; মনে হয় তুমি যেন ওই পাখি-তুমি ছাড়া স...
0
প্রেমমূলক
1630
একি অমঙ্গল
পূর্ণেন্দু পত্রী
তোমার হাতে ছুঁচ-সুতোটি আমার হাতে ফুল দেখতে পেয়েই আকাশ জুড়ে হিংসা হুলুস্থুল। তোমার হাতে রঙের বাটি আমার হাতে তুলি দেখতে পেয়েই শুকনো মড়া চোখে জ্বালায় চুলি। তোমার হাতে ধান-দুর্বো আমার হাতে শাঁখ দেখতে পেয়েই আকাশ চিরে শকুন পাড়ে হাঁক। তোমার হাতে জলের ঘাট আমার ঠোঁটে জল দেখতে পেয়েই দৈববাণী: এ কি অমঙ্গল!
0
প্রেমমূলক
2340
অলস শয্যার পাশে জীবন মন্থরগতি চলে
রবীন্দ্রনাথ ঠাকুর
অলস শয্যার পাশে জীবন মন্থরগতি চলে, রচে শিল্প শৈবালের দলে। মর্যাদা নাইকো তার, তবু তাহে রয় জীবনের স্বল্পমূল্য কিছু পরিচয়।   (আরোগ্য কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
4179
দ্রুত মুছে দেবো
শামসুর রাহমান
সদ্য সন্ধ্যা সাঁঝের সজ্জা ছেড়ে শরীরে জড়ালো রাতের রেশমি শাড়ি। এক লহমায় আমাকে অবাক করে অপরূপ শোভা পেয়ে যায় ফ্ল্যাটবাড়ি।কলিংবেলের ডাকে সাড়া দিয়ে দেখি, দাঁড়িয়ে রয়েছো দরজার পাশে একা। ভুলেও ভাবিনি হবে আচানক রাতে আজকেই ফের তোমার সঙ্গে দেখা।খোদার রহম, প্রসন্ন ভাগ্যতারা, কোথায় বসাবো কিছুতে পাই না ভেবে। এদিক ওদিক চেয়ে থাকি অসহায়...
0
প্রেমমূলক
4548
স্বাতন্ত্র্য
শামসুর রাহমান
আমি কি স্বতন্ত্র্য কেউ? নাকি আগাগোড়া একই ছাঁচে গড়াপেটা? আ দশজনের প্রতিভু? নিয়ন্ত্রিত নড়া চড়া, দমদেওয়া বিবর্ণ পুতুল? বুলবুল ভুলক্রমে জানালার গ্রিলে এস বুকের রেশম মেলে দিলে আমার নিজের বুক বেশি ধুক ধুক করবে না? অগোচরে থেকে যাবে সংবাদপত্রের অন্তরালে জলকন্যা? কবিতা আমাকে অবহেলা ছুঁড়ে দিয়ে নিছক কর্পূর, তুব উঠবো না কেঁপে?অকাম...
1
চিন্তামূলক
1812
মানুষ
বিনয় মজুমদার
দেবভাষার ব্যাকরণ অনুসারে মানুষসৃষ্টি করা হয় । দেবভাষার ব্যাকরণ একখানা ‘সমগ্র ব্যাকরণ কৌমুদী’ । পাঠক দেখুন দেবভাষায় একটি শব্দ নেই ‘মনোলীন’ শব্দটি নেই । শব্দরা সব দেবদেবী । দেবভাষায় মনোলীন শব্দদেবতাটি নেই । এইবার আমি মনোলীন শব্দটি লিখছি । তাহলে ভবিষ্যতে মনোলীন শব্দদেবতাটি সৃষ্টি হবে – দেখতেহবে মানুষের মতো । দেবভাষার ব্যা...
2
মানবতাবাদী
4896
জ্বলন্ত জিরাফ
সুনীল গঙ্গোপাধ্যায়
শেষ কবে নারীহত্যা করেছি আমার ব্যক্তিগত স্বর্গে? বাথরুমে- ছ’মাস আগে, সেই থেকে চোখে ভালো দেখতে পাই না। সাতদিন পর্যন্ত আয়নায় হাসির প্রমাণ লেগেছিল- এছাড়া চোষের জল জমিয়ে রেখেছিলাম বেসিনে। সেই ঠান্ডা চোখের জলে রোজ মুখ ধুতাম ও কুলকুচোঁ করেছি জানালা দিয়ে। প্রতিবেশী এসে বিরাট আপত্তি জানালোঃ এতদিন পেচ্ছাপ করা সহ্য করেছি, তা বলে ...
4
রূপক
1214
রাত
তসলিমা নাসরিন
কত কত রাত কেটে যাচ্ছে একা বিছানায়, রাতগুলো ঘুমিয়ে, না ঘুমিয়ে, একা স্বপ্নে, না স্বপ্নে, একা একাকীত্বে একা পিপাসায় তৃষ্ণায় বিছানার এক কিনারে আমি, বাকিটা ফাঁকা, অসভ্যের মত ফাঁকা। তাকে পেতে ইচ্ছে করে আমার, আমার বাঁ পাশে, আমার ডানে, আমার ওপরে, আমার নীচে। একজনকে এনে মনে মনে আমি শুইয়ে দিই বিছানায় সে আমাকে চুমু খায়, চুল থেকে ...
0
প্রেমমূলক
2777
তুমি দেবে, তুমি মোরে দেবে
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি দেবে, তুমি মোরে দেবে, গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে। সুখে দুঃখে উঠে নেবে বাড়ায়েছি হাত দিনরাত; কেবল ভেবেছি, দেবে, দেবে, আরো কিছু দেবে। দিলে, তুমি দিলে, শুধু দিলে; কভু পলে পলে তিলে তিলে, কভু অকস্মাৎ বিপুল প্লাবনে দানের শ্রাবণে। নিয়েছি, ফেলেছি কত, দিয়েছি ছড়ায়ে, হাতে পায়ে রেখেছি জড়ায়ে জালের মতন; দানের রতন লাগিয়েছি ধ...
3
ভক্তিমূলক
1567
কুকুরটি বেঁচে নেই
পাবলো নেরুদা
আমি তাকে বাগানের মাঝামাঝি কবর দিয়েছি এখন আমাকে ভীষণ শক্তিহীন মনে হচ্ছে। তার সাথে বহুদিন সঠিক পথেই হেঁটেগেছি ঢেউখেলা চুলে যে হাঁটবে না আমার সাথে কোনদিন। আমি বাস্তবাদী, আকাশের শূন্যতাকে বিশ্বাস করি না জানি আমাদের মতো কারো জন্য কোন স্বর্গ নেই তবে কুকুরটি স্বর্গবাসি হলে আমিই সুখি হবো বেশি এবং জানি সে আমার জন্য সেখানে অপেক্...
9
শোকমূলক
412
বোধন
কাজী নজরুল ইসলাম
১দুঃখ কী ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥ কেঁদো না, দমো না, বেদনা-দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি, দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি। জীবন-ফাগুন যদি মালঞ্চ-ময়ূর তখতে আবার বিরাজে, শোভিবেই ভাই, ওই তো সেদিন, শোভিবে এ শিরও পুষ্প-তাজে॥২হোয়ো না নিরাশ,...
6
স্বদেশমূলক
638
ঝাউ গাছের পাতা
জয় গোস্বামী
মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য লেখেনি কোন পুরুষ কোন দিন। গলির মোড়ে বাজেনি সম্মিলিত শীৎকার, বখাটে ছেলেদের। তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ, এসেছিল শুধু মেপে নিতে, তোমার বুক, চুল, নিতম্ব যাবতীয় সব শারিরিক। কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ? কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ? কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ? কত বার করিয়ে...
2
মানবতাবাদী
2889
নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস
রবীন্দ্রনাথ ঠাকুর
নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস— বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে।  (প্রান্তিক কাব্যগ্রন্থ)
2
মানবতাবাদী
3529
ধিক্কার
রেদোয়ান মাসুদ
যে জাতি একবার জ্বলে বার বার নিভে না সে জাতি কেমন করে সহে সন্তান হারা, সাদা শাড়ি পড়া ধর্ষিতা মায়ের বেদনা? এ জাতি কি ভুলে গেছে স্বাধীনতার কথা এ জাতি কি ভুলে গেছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বীরত্ব গাঁথা? জাতির কাছে প্রশ্ন যে মায়ের চিৎকারে সেদিন ভারি হয়ে উঠেছিল বাংলার আকাশ বাতাস কেঁপে উঠেছিল সমস্ত পাখীদের আবাস...
2
মানবতাবাদী
4142
তোমার নিদ্রার দিকে
শামসুর রাহমান
আমার ভেতর থেকে একজন একাকী মানুষ হেঁটে যায় তোমার নিদ্রার দিকে, তুমি তার যাত্রা, ব্যাকুলতা, কাতর দৃষ্টির প্রতি উদাসীন, ঘুমের ভেতরে মজ্জমান, লতাপাতা জড়ায় তোমাকে, খরগোশ বুকের নগ্ন মদির উষ্ণতা শোঁকে কিছুক্ষণ। তার যাত্রায় রোদ্দুর নাচে, বৃষ্টি পড়ে, কখনো জ্যোৎস্নাও ঝরে। কেমন অচেনা পাখি ডাকে তার দু’চোখের নিরালায়।আমার ভেতর থেকে ...
0
প্রেমমূলক
4252
প্রতীক্ষায়
শামসুর রাহমান
তোমার ফেরার দিন আসন্ন বলেই প্রিয়তমা আমার আকাঙ্ক্ষাগুলি পলাশ-মঞ্জরি হয়ে রোদ জ্যোৎস্না মেখে নেয়। ভাবি, এ মুহূর্তে নির্জনতাবোধ, যা বিরহ, তোমাকে দখল করে দূর রমরমা হোটেলের লাউঞ্জে অথবা কামরায়। ঘন অমা তোমাকে ধরে কি ঘিরে? না কি হাস্যে লাস্যে পরিবার পরিজন নিয়ে কাটে বেলা? আমি বেদনার ভার বয়ে চলি, করোটিতে আশঙ্কার ছায়া হয় জমা।তোমা...
0
প্রেমমূলক
2181
শত প্রশ্ন
মুহম্মদ জাফর ইকবাল
ক্রিকেট মানে যদি ঝিঁঝিঁ পোকা হয় ফুটবল মানে কেন তেলাপোকা নয়? ব্যাট মানে যদি চামচিকে হয় বল মানে তবে কেন ইন্দুর নয়? ‘হায়’ মানে যদি কী খবর হয় হুতাশ মানে কেন ভালো আছ নয়? স্যান্ডেল মানে যদি চন্দন হয় জুতা মানে তবে কেন সেগুন নয়? লং মানে যদি লম্বা হয় এলাচি মানে কেন বেঁটে নয়? রাগ মানে যদি কার্পেট হয় গোস্বা মানে কেন বিছানা ন...
8
হাস্যরসাত্মক
3033
বনের ছায়া
রবীন্দ্রনাথ ঠাকুর
কোথা রে তরুর ছায়া , বনের শ্যামল স্নেহ । তট-তরু কোলে কোলে           সারাদিন কলরোলে স্রোতস্বিনী যায় চলে সুদূরে সাধের গেহ ; কোথা রে তরুর ছায়া ,   বনের শ্যামল স্নেহ ; কোথা রে সুনীল দিশে               বনান্ত রয়েছে মিশে অনন্তের অনিমিষে নয়ন নিমেষ-হারা । দূর হতে বায়ু এসে                 চলে যায় দূর-দেশে গীত - গান যায় ভেসে , কো...
5
প্রকৃতিমূলক
557
বন্দনা
কুসুমকুমারী দাশ
বিশ্ব আঁধার ভেদিয়া করে বন্দনা নবীন রক্ত তপন মহান আলোকে | গরজি গভীর স্বননে ধায় পারাবার চুমিতে চরণতল অতুল পুলকে! বনে উপবনে ফোটে কত ফুল শিশিরসিক্ত নব-লাবণ্যে ভরিয়া পরিমল শোভা সকলি বিকশি উঠে তব মধুর পরশ লাগিয়া দিগ্ দিগন্তে চুমিয়া বহে সমীরণ কাহারে খুঁজিছে সে দিশেহারা ? শান্ত উদার গগনে, অযুত অযুত তারকা কৌতুকভরে নেহারে কাহারে...
3
ভক্তিমূলক
4124
তুমিই গন্তব্য
শামসুর রাহমান
সকালে গলির মোড়ে, দ্বিপ্রহরে রেস্তোঁরায়, অপরাহ্নে পার্কে, সন্ধেবেলা বাস-স্টপে, মধ্যরাতে ইস্টিশানে কিংবা গিজগিজে বাণিজ্যিক এলাকায়, দরজির দোকানে, ঘ্রাণময় সেলুনে বকুলবনে, যেখানেই যখন ডাকোনা কেন তুমি, তোমার কাছেই যেতে হয়।কী শীত কী গ্রীষ্ম সকল ঋতুতেতোমার কাছেই যেতে হয়। নিমেষেই কী বিপ্লব বিস্ফোরিত অস্তিত্বের নিঝুম পাড়ায়। অকস্...
0
প্রেমমূলক
3792
আলাদা এক রাজ্য
শামসুর রাহমান
এই যে কবি ভর দুপুরে হন্তদন্ত হয়ে এখন যাচ্ছো কোথায় কোন্‌ ঠিকানা লক্ষ্য ক’রে? উশকো খুশকো ঢেউ-খেলানো লম্বা চুলের নিচে আছে মস্ত দামি মগজ বটে, সেখানে এক ফুল-বাগানে গানের পাখি সৃষ্টি করে সুরের আলো।হায়রে কবি, ধুলোয় তোমার পাঞ্জাবি আর পায়জামাটা ধূসর হলো, তবু হাঁটা থামছে না যে। আর কতটা পথ তোমাকে হাঁটতে হবে? দুপুরটি কি বিকেল হবে?...
4
রূপক
4954
ভালোবাসা
সুনীল গঙ্গোপাধ্যায়
ভালোবাসা নয় স্তনের ওপরে দাঁত? ভালোবাসা শুধু শ্রাবণের হা-হুতাশ? ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ? ভালোবাসা মানে রক্ত চেটেছে বাঘ! ভালোবাসা ছিল ঝর্ণার পাশে একা সেতু নেই আকাশে পারাপার ভালাবাসা ছিল সোনালি ফসলে হওয়া ভালোবাসা ছিল ট্রেন লাইনের রোদ। শরীর ফুরোয় ঘামে ভেসে যায় বুক অপর বহুতে মাথা রেখে আসে ঘুম ঘুমের ভিতরে বারবার বলি আ...
0
প্রেমমূলক
131
পাখির মতো
আল মাহমুদ
আম্মা বলেন, পড়রে সোনা আব্বা বলেন, মন দে; পাঠে আমার মন বসে না কাঁঠালচাঁপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে।সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কূলটায়, দুধভরা ঐ চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরবো ! তোমরা যখন শিখ...
5
প্রকৃতিমূলক
3453
হে যক্ষ সেদিন প্রেম তোমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর
হে যক্ষ, সেদিন প্রেম তোমাদের বৃদ্ধ ছিল আপনাতেই পদ্মকুঁড়ির মতো। সেদিন সংকীর্ণ সংসারে একান্তে ছিল তোমার প্রেয়সী যুগলের নির্জন উৎসবে, সে ঢাকা ছিল তোমার আপনাকে দিয়ে, শ্রাবণের মেঘমালা যেমন হারিয়ে ফেলে চাঁদকে আপনারি আলিঙ্গনের আচ্ছাদনে। এমন সময়ে প্রভুর শাপ এল বর হয়ে, কাছে থাকার বেড়া-জাল গেল ছিঁড়ে। খুলে গেল প্রেমের আপন...
1
চিন্তামূলক
2808
দাড়ীশ্বরকে মানত ক’রে
রবীন্দ্রনাথ ঠাকুর
দাড়ীশ্বরকে মানত ক’রে গোঁপ-গাঁ গেল হাবল– স্বপ্নে শেয়ালকাঁটা-পাখি গালে মারল খাবল।দেখতে দেখতে ছাড়ায় দাড়ি ভদ্র সীমার মাত্রা– নাপিত খুঁজতে করল হাবল রাওলপিণ্ডি যাত্রা। উর্‌দু ভাষায় হাজাম এসে বক্‌ল আবল-তাবল।তিরিশটা খুর একে একে ভাঙল যখন পটাৎ কামারটুলি থেকে নাপিত আনল তখন হঠাৎ যা হাতে পায় খাঁড়া বঁটি কোদাল করাত সাবল।   (খাপছাড়া ক...
8
হাস্যরসাত্মক
4662
ঘুমভাঙার গান
সুকান্ত ভট্টাচার্য
মাথা তোল তুমি বিন্ধ্যাচল মোছ উদ্‌গত অশ্রুজল যে গেল সে গেল, ভেবে কি ফল? ভোল ক্ষত! তুমি প্রতারিত বিন্ধ্যাচল, বোঝ নি ধূর্ত চতুর ছল, হাসে যে আকাশচারীর দল, অনাহত। শোন অবনত বিন্ধ্যাচল, তুমি নও ভীরু বিগত বল কাঁপে অবাধ্য হৃদয়দল অবিরত। কঠিন, কঠোর বিন্ধ্যাচল, অনেক ধৈর্যে আজো অটল ভাঙো বিঘ্নকেঃ করো শিকল পদাহত। বিশাল, ব্যাপ্ত বিন্ধ...
2
মানবতাবাদী
3916
কবিতার আসা না-আসা
শামসুর রাহমান
বিকেল গড়িয়ে সন্ধ্যা, বসে আছি পুরানো চেয়ারে নিশ্চুপ, নিঝুম খুব, যদিও অন্তরে আঁধিঝড় বইছে অনেকক্ষণ। মাঝে-মাঝে এদিক ওদিক চেয়ে দেখি, চোখ পড়ে সারি সারি বই, জানলার পর্দায়, সোফায় আর টেলিফোন সেটে। যেন আমি কারো মৃদু পদধ্বনি শোনার আশায় কান পেতে রয়েছি কখন থেকে। এখানে সে পা রাখে কিনা এ সন্ধ্যেবেলা আমার দৃষ্টির গালিচায়, দেখা যাক।সম্...
1
চিন্তামূলক
978
প্রেম
জীবনানন্দ দাশ
আমরা ঘুমায়ে থাকি পৃথিবীর গহ্বরের মতো ,- পাহাড় নদীর পারে অন্ধকারে হয়েছে আহত একা- হরিণীর মতো আমাদের হৃদয় যখন ! জীবনের রোমাঞ্চের শেষ হলে ক্লান্তির মতন পাণ্ডুর পাতার মতো শিশিরে শিশিরে ইতস্তত আমরা ঘুমায়ে থাকি !- ছুটি লয়ে চ’লে যায় মন !- পায়ের পথের মতো ঘুমন্তেরা প’ড়ে আছে কত,- তাদের চোখের ঘুম ভেঙ্গে যাবে আবার কখন !- জীবনের জ্ব...
1
চিন্তামূলক
4070
জিন্দা লাশ
শামসুর রাহমান
প্রস্থানের কালে তুমি বলেছিলে, ‘প্রিয়তম কবি, খারাপ করো না মন, ক’টা দিন হাসিখুশি থেকো। কী করে ফুটবে হাসি মনে, যখন তোমাকে আমি দেখতে পাবো না আর শুনতে পাবো না কণ্ঠস্বর তোমার? তা ছাড়া দেশ রাহুগ্রস্ত, মৃত্যুর খবর পাই প্রতিদিন, নরহত্যা নেহাত মামুলি, দেখি পুলিশের লাঠির আঘাতে মিছিলের ক্ষুব্ধ ছাত্রী রাস্তায় রক্তাক্ত পড়ে থাকে হায়,...
0
প্রেমমূলক
4024
গলে-যাওয়া দীর্ঘকায় লোক
শামসুর রাহমান
একজন দীর্ঘকায় লোক গলি থেকে বেরিয়ে প্রধান পথে মাথা উঁচু ক’রে হেঁটে হেঁটে সামনে এগোতে থাকে। অকস্মাৎ এ কি! লোকটা মোমের মতো ধীরে গলে যেতে থাকে আর পথচারী অনেকেই তার দিকে অতিশয় বিচলিত দৃষ্টি গেঁথে দেয় যেন।কারও দিকে দৃষ্টি নেই চলন্ত, গলন্ত লোকটার। পথে জমে ক্রমাগত পথচারীদের ভিড়। কোন্‌ কে যে তীক্ষ্ণ খঞ্জর বসিয়ে দেয় বুকে, এমন দু...
2
মানবতাবাদী
1412
কলঘরে চিলের কান্না
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এখনও তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই; এখনও তোমার সেই দারুন বিলাপ কানে বাজে। গগণবিহারী চিল, খর দীপ্র দুপুরবেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত-সঙ্গিবিহীন সম্রাটের মত সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে, শূণ্যের মেখলা থেকে যে-রকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেইরকম ঊর্ধাকাশ থেকে ...
4
রূপক
2849
দুর্বোধ
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি মোরে পার না বুঝিতে? প্রশান্তবিষাদভরে                  দুটি আঁখি প্রশ্ন করে অর্থ মোর চাহিছে খুঁজিতে, চন্দ্রমা যেমন-ভাবে স্থিরনতমুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে।।               কিছু আমি করি নি গোপন। যাহা আছে সব আছে               তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন। দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পার না?  ...
0
প্রেমমূলক
4772
আহ্লাদী
সুকুমার রায়
হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী, তিন জনেতে জট্লা ক’রে ফোক্‌লা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা ,আসছি আমি, আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই। ভাবছি মনে, হাসছি কেন? থাকব হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক ক’রে । পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচেছ হাসি চোখ বুজে, পাচ্ছে ...
8
হাস্যরসাত্মক
2337
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
রবীন্দ্রনাথ ঠাকুর
অমন   আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার   হৃদয় মাঝে লুকিয়ে বোসো, কেউ    জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি - এবার   বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।       জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় - সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি ...
3
ভক্তিমূলক
4831
সুনীল গঙ্গোপাধ্যায়
কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে তবু ভালো, শোনার মতন কেউ নেই সকলেই ঘোর অমাবস্যা দেখতে গিয়েছে সমুদ্রে মনীশেরও পোশাকের মধ্যে আছে অতিশয় শশব্যন্ত অ-মনীশ তার বন্ধু অ-সিদ্ধার্থ, অ-লাবণ্য এরাও গিয়েছে কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে- অ-ভালোবাসায় মগ্ন ওরা সব, সকলেই এক হয়ে আছে ও ওর মুখের দিকে চেয়ে দেখে বাকিট...
4
রূপক