id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
4805 | পাগলা দাশু | সুকুমার রায় | আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না, যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে দাশুকে চিনিয়া ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আন্কোরা পাড়াগেঁয়ে লোক, কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে, এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ মুখের চেহা... | 8 | হাস্যরসাত্মক |
343 | নিকটে | কাজী নজরুল ইসলাম | বাদলা-কালো স্নিগ্ধা আমার কান্ত এল রিমঝিমিয়ে,
বৃষ্টিতে তার বাজল নুপূর পায়জোরেরই শিঞ্জিনী যে।
ফুটল উষার মুখটি অরুণ, ছাইল বাদল তাম্বু ধরায়;
জমল আসর বর্ষা-বাসর, লাও সাকি লাও ভর-পিয়ালায়।
ভিজল কুঁড়ির বক্ষ-পরাগ হিম-শিশিরের আমেজ পেয়ে
হমদম! হরদম দাও মদ, মস্ত্ করো গজল গেয়ে!
ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় চলচে হাওয়া,
এই তো রে ভাই... | 4 | রূপক |
1447 | তা নইলে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কিছু পেলে কিছু দিয়ে দিবি,
তা নইলে পৃথিবী
চলতে-চলতে একদিন চলবে না।
আকাশে ঘনিয়ে আসবে ঘোর
অন্ধকার, তোর
ঘরে-বাইরে কেউ কথা বলবে না।
দরজায় লাগানো ছিল তালা,
বেলকুঁড়ির মালা
পড়ে ছিল রজ্জুর সমান।
লুণ্ঠন করেছ পুষ্প সব,
অথচ সৌরভ
এক-কণা করোনি কাউকে দান।
কিছু যত পাচ্ছে, প্রতিদিন
জমছে তত ঋণ।
একটু তার শোধ করো এবারে।
নইলে খসে পড়বে... | 7 | নীতিমূলক |
3603 | জন্মদিনে | শক্তি চট্টোপাধ্যায় | জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো।
অসম্ভব খুশি হাসি গানের ভিতরে
একটি বিড়াল একা বাহান্নটি থাবা গুনে গুনে
উঠে গেলো সিঁড়ির উপরে
লোহার ঘোরানো সিঁড়ি, সিঁড়ির উপরে
সবার অলক্ষ্যে কালো সিঁড়ির উপরে।
শুধু আমিই দেখেছি
তার দ্বিধান্বিত ভঙ্গি
তার বিষণ্ণতা।জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো
এখন শুকিয়ে গেছে। | 4 | রূপক |
56 | বঙ্গবাণী | আবদুল হাকিম | কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আগে নিরঞ্জন।।
সর্বব... | 6 | স্বদেশমূলক |
992 | বিপাশা | জীবনানন্দ দাশ | অনেক বছর হ’ল সে কোথায় পৃথিবীর মনে মিশে আছে।
জেগে থেকে কথা ব’লে অন্য নারীমুখ দেখে কেউ কোনোমতে
কেবলি কঠিন ঋণ দীর্ঘকাল আপামর পৃথিবীর কাছে
চেয়ে নিয়ে তার পর পাশ কেটে, মেয়েটির ঘুমের জগতে
দেনা শোধ ক’রে দিতে ভালোভাসে, আহা।
আকাশে রৌদ্রের রোল, নদী, মাঠ, পথে বাতাস
সেই স্বার্থ বুকে নিয়ে নিরুপম উজ্জ্বলতা হ’ল;
শূন্যের সংঘর্ষ থেকে অন... | 0 | প্রেমমূলক |
5084 | তোমার ক্ষমতা | হুমায়ুন আজাদ | তুমি ভাঙতে পারো বুক শুষে নিতে পারো সব রক্ত ও লবণ
বিষাক্ত করতে পারো ঘুম স্বপ্নময় ঘুমের জগত
তছনছ ক’রে দিতে পারো তুমি বন উপবন
উল্টেপাল্টে দিতে পারো সব সিঁড়ি লিফট্ রাজপথ
মিশিয়ে দিতেও পারো সঙ্গীতের সুরেসুরে বিষ
আমাকে প্রগাঢ় কোনো আত্নহত্যায় উৎসাহিত ক’রে দিতে পারো
ম’রে যাবে ধানক্ষেত ঝ’রে যাবে পাখিদের শিস
তোমার ক্ষমতা আছ... | 0 | প্রেমমূলক |
1003 | ভোর হয় | জীবনানন্দ দাশ | ভোর হয়,
কি যেন আমাকে দিতে চায় শেষরাত—
কোন আভা, পূর্বাভাস?
হয়তোবা শেষরাত আমাকে দিতে চায় তার ভোর হয়ে ওঠা।
নিদ্রা থেকে জেগে ওঠা পাখি,
দু’ একবার ডাক দিয়ে, চুপ ক’রে থেকে
নিজ অনুক্রমিক ডাকের মধ্যকার
নীরবতা মন দিয়ে শোনে;
তারপর পুনরায় ডাকে।
তুমি দেখো শব্দ অনুক্রমিক, অস্থায়ী, কিন্তু
দু’টি শব্দের মধ্যকার নীরবতা স্থায়ী, স্থায়ী।
... | 0 | প্রেমমূলক |
2163 | ইমার্জেন্সি | মুহম্মদ জাফর ইকবাল | প্রতিদিন দেখ কতদূর থেকে কতশত রোগী আসে
কারো জ্বর কারো মাথায় ব্যথা কেউ বসে শুধু কাশে।
কারো চুলকানি কারো এলার্জি কারো চোখ টকটকে লাল
কারো বদহজম কারো বুকে ব্যথা কারো পেট পুরো বেহাল।
এতো রোগী সব চুপ করে বসা কারো ব্যস্ততা নাই
আর তোমার একটু গলা ভেঙ্গেছে বলে ইমার্জেন্সি চাই? | 10 | ব্যঙ্গাত্মক |
3759 | আমার কাছ থেকে সরিয়ে দাও | শামসুর রাহমান | প্রিয়তমা, আমার কাছ থেকে সরিয়ে নাও দৃষ্টি।
তোমার এই দৃষ্টপাত
কী তেলেসমাত ঘটাতে পারে
জানে না আমার ঘরের টিকটিকি,
ফ্যানের ব্লেডে বসে-থাকা চড়ুই,
বাবুই পাখি আর বাগানে দোল-খাওয়া বুলবুল।তোমার পিতামাতা জানেন না কী গজ
লুকানো ঐ দৃষ্টিতে। তোমার ভাইবোন, পরিচালিকা,
যারা নিত্যদিন দেখছে তোমাকে, তারা কেউই বুঝতে পারে না
তোমার দৃষ্টিতে
ক... | 0 | প্রেমমূলক |
2211 | ছড়া - ২ | মোহাম্মদ রফিকউজ্জামান | মাঠে এখন ডিম পাড়েনা হাট্টিমাটিমটিম
মহান কক্ষে মহান বচন শুনেই ধরে ঝিম।
শিংদুটো ঠিক তেমনি খাড়াই আছে
ডিমের মূল্য তুচ্ছ তাদের কাছে
সে সব হিসেব লিখতে লাগে কাগজ হাজার রিম ।মহান কক্ষের সদস্যদের ডিম পাড়া কি সাজে
একদা যে ডিম দিতো তা ভেবেই মরে লাজে।
সেই ছোট কাজ এখন যাদের ঘাড়ে
বুঝুক তারা বুঝুক হাড়ে হাড়ে
মাঠের গরম ভাবলে এখন চোষে আ... | 2 | মানবতাবাদী |
627 | ছাই | জয় গোস্বামী | ফাল্গুনের ক্ষত, যাও, অন্ধকারে পায়ে কুশ ফুটে
তারা চিনে চিনে ফিরে এসো । এরপর ক্ষুদ্ধ হিম
শুরু হয়ে যাবে এই শুয়ে থাকো পুরনো মরুতে ।
সারারাত্রি জেগে তুমি তৈরি করে নেবে না পিদিম ?
কারো পা তীরের বালি মাড়িয়ে দৌড়েছে, আজ এই জলে তার
একগাছি চুলও যদি ভেসে থাকে নেমে তাই ধরে ধরে
তলায় সবুজ দেশ কাকে বলে ‘ছোটকাকী ফিরে এসো ঘরে ?’
কপালে জ... | 0 | প্রেমমূলক |
866 | কত দিন ঘাসে আর মাঠে | জীবনানন্দ দাশ | কত দিন ঘাসে আর মাঠে
আমার উৎসাহে প্রাণ কাটে
খড় খুঁটি—অশ্বথ্থের শুকনো পাতা চুপে উল্টাই
দু’একটা পোকা যদি পাই
আমারে চেনো না নাকি: আমি যে চড়াই।
কতদিন তোমাদের ভোরের উঠানে
দু’-একটা খই আর মুড়কির ঘ্রাণে
উড়ে আসি চুপে
দেখি কোনো রূপে
চাল ডাল ছোলা ক্ষুদ খুঁজে পাই কিনা
ঝুরঝুর ক’রে ফুল ফুরায় সজিনা
থুপ্ থুপ্ থুপ্ থুপ্—একাকী লাফাই
... | 5 | প্রকৃতিমূলক |
3421 | হম সখি দারিদ নারী | রবীন্দ্রনাথ ঠাকুর | হম সখি দারিদ নারী !
জনম অবধি হম পীরিতি করনু
মোচনু লোচন - বারি ।
রূপ নাহি মম , কছুই নাহি গুণ
দুখিনী আহির জাতি ,
নাহি জানি কছু বিলাস - ভঙ্গিম
যৌবন গরবে মাতি ।
অবলা রমণী , ক্ষুদ্র হৃদয় ভরি
পীরিত করনে জানি ;
এক নিমিখ পল , নিরখি শ্যাম জনি
সোই বহুত করি মানি ।
কুঞ্জ পথে যব নিরখি সজনি হম ,
শ্যামক চরণক চীনা ,
শত শত বেরি ধূলি চ... | 3 | ভক্তিমূলক |
1661 | ছেঁড়া-খোঁড়া | পূর্ণেন্দু পত্রী | লোকালয় ছিঁড়ে-খুঁড়ে, ক্ষয় ক্ষতি দুহাতে ছড়িয়ে।
গেরিলা বাতাস গেছে নৈঋত কোণের দিকে বেঁকে।
এখন কোথাও শব্দ নেই।
এখন কোথাও সুখ নেই।
রেডিও, টিভিতে শুধু
সংবাদের নানাবিধ ধানভানা আছে।
অনেকদিনের পর আকাশে ফুটেছে দুটি তারা।
বহুদিন আগেকার তিনফোটা শিশিরের জল
হাতের তালুতে নিয়ে কচুপাতা জঙ্গলের একধারে সুখী হয়ে আছে।
অনেকদিনের পরে আকাশের ... | 5 | প্রকৃতিমূলক |
2819 | দিগ্বলয়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | দিগ্বলয়ে
নব শশীলেখা
টুকরো যেন
মানিকের রেখা। (স্ফুলিঙ্গ) | 5 | প্রকৃতিমূলক |
461 | রুবাইয়াত- ১০ | কাজী নজরুল ইসলাম | তোমার দয়ার পেয়ালা প্রভু উপচে পড়ুক আমার'পর
নিত্য ক্ষুধার অন্ন পেতে না যেন হয় পাততে কর।
তোমার মদে মস্ত করো আমার 'আমি'র পাই সীমা,
দুঃখে যেন শির না দুখায় অতঃপ্র, হে দুঃখহর! | 3 | ভক্তিমূলক |
2217 | দুঃখ-সুখের গান | মোহাম্মদ রফিকউজ্জামান | তোমার সুখে সুখ মেনেছি বলে
দুঃখ পাবার অধিকারটা যায়নি আমার চলে ।।দুঃখ আমার আমারই থাক গোপন বুকে
তাকে ) আড়াল করে সুখের চারা করবো নাহয় রোপন বুকে
দোষ কি বলো সেই সবুজে তোমার তৃপ্তি হলে ।।আমি যখন আমার আমি - একা
দুঃখগুলোর সঙ্গে তখন দেখা,
অনেক যত্ন করে তখন কাঁদি
অনেক যত্নে আবার বুকে বাঁধি ।একটু আমার অভিনয়েই সুখের ছবি
তাকে ) তোমা... | 0 | প্রেমমূলক |
2171 | টেলিফোন | মুহম্মদ জাফর ইকবাল | -হ্যালো, কে বলছ?
-আমি।
-আমি কে?
-আমি রাজিব।
-আজিব?
-আজিব না রাজিব। র আকার রা জ ইকারে জি-
-র আকারে রা, গ ইকারে গি?
-না না। গ ইকারে গি না জ ইকারে জি। জিলাপির জি।
-খিলাপীর খি?
-খিলাপীর খি না, জিলাপীর জি। জ ইকারে জি, ল আকারে লা-
-জ ইকারে জি, ম আকারে মা?
-না না। ম আকারে মা না। ল আকারে লা। লাটাইয়ের লা।–
-ঘাটাইয়ের ঘা?
-ঘাটাইয়... | 8 | হাস্যরসাত্মক |
1354 | মনের পৃথিবী নিয়ে | নির্মলেন্দু গুণ | বাইরের পৃথিবীটা বড় বেশি ছোটো,
তার চারপাশে চাঁদ-তারা, গ্রহর দেয়াল।
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।বাইরের পৃথিবীটা বড় বেশি কুৎসিত,
তার মৃগনাভি কৃমি-কীটে ভরা।
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।বাইরের পৃথিবীটা বড় বেশি কর্কশ, নিষঠুর,
আত্মমুগ্ধ অহংকারে সাধা,
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।বাইরের পৃথিবীটা বড় বেশি স্বার্থপর,
... | 1 | চিন্তামূলক |
3652 | বহিরাগত | শঙ্খ ঘোষ | আমার কথা কি বলতে চাও না? নিশ্চিত তুমি বহিরাগত |
উঁচু স্বর তুলে কথা বলে যারা জেনে নাও তারা বহিরাগত |
গাঁয়ে কোণে কোণে গাঁয়ের মানুষ খেতে বা খামারে বহিরাগত |
মরা মানুষের মুখাচ্ছাদন সরিয়ো না, ও তো বহিরাগত |
মাঠে মাঠে ধরে যেটুকু ফসল সেসবও এখন বহিরাগত |
চালার উপরে ঝুঁকে পড়ে চাঁদ বহুদূর থেকে বহিরাগত |
বর্ষাফলকে বিষ মেখে নিয়ে ... | 2 | মানবতাবাদী |
2441 | আমি বদল করেছি আমার বাসা | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্রীমতী রানী দেবী কল্যাণীয়াসু ১
আমি বদল করেছি আমার বাসা।
দুটিমাত্র ছোটো ঘর আমার আশ্রয়।
ছোটো ঘরই আমার মনের মতো।
তার কারণ বলি তোমাকে।
বড়ো ঘর বড়োর ভান করে মাত্র,
আসল বড়োকে বাইরে ঠেকিয়ে রাখে অবজ্ঞায়।
আমার ছোটো ঘর বড়োর ভান করে না।
অসীমের প্রতিযোগিতার স্পর্ধা তার নেই
ধনী ঘরের মূঢ় ছেলের মতো।
আকাশের শখ ঘরে মেটাত... | 3 | ভক্তিমূলক |
655 | দোল | জয় গোস্বামী | ১বকুল শাখা পারুল শাখা
তাকাও কেন আমার দিকে?মিথ্যে জীবন কাটলো আমার
ছাই লিখে আর ভস্ম লিখে –কী ক’রে আজ আবীর দেবো
তোমাদের ওই বান্ধবীকে !২শান্ত ব’লে জানতে আমায় ?
কলঙ্কহীন, শুদ্ধ ব’লে ?
কিন্তু আমি নরক থেকে
সাঁতরে এলামতখন আমার শরীর থেকে
গরম কাদা গড়িয়ে পড়ছে
রক্ত-কাদাহঠাৎ তোমায় দেখতে পেলাম
বালিকাদের গানের দলেসত্যি কিছু লুকোচ্ছি ... | 0 | প্রেমমূলক |
1171 | কোথাও কেউ | তসলিমা নাসরিন | কোথাও না কোথাও বসে ভাবছো আমাকে, আমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার,
মনে মনে আমাকে দেখছো, কথা বলছো,
হাঁটছো আমার সঙ্গে, হাত ধরছো,
হাসছো।
এমন যখন ভাবি, এত একা আমি, আমার একা লাগে না,
ঘাসগুলোকে আগের চেয়ে আরও সবুজ লাগে,
গোলাপকে আরও লাল,
স্যাঁতস্যাঁতে দিনগুলোকেও মনে হয় ঝলমলে,
কোথাও না কোথাও আমার জন্য কেউ আছে
এই ভাবনাটি আমাকে নি... | 0 | প্রেমমূলক |
1742 | সাম্প্রতিক দিনকালগুলি | পূর্ণেন্দু পত্রী | অনেক বিষয় নিয়ে লেখা হল। তাহলে কি বাকী?
আজকাল ফুলেরাও লজ্জা পায় স্তবস্তুতি শুনে।
আগেকার চেয়ে মশা মাছি মোসাহেব বেড়েছে এখন।
নদী কি বেড়েছে একটিও? অথবা পাহাড়?
বরং আগের চেয়ে স্নেহ ভালোবাসাহীন হয়ে গেছে জল।
বেয়াড়া হয়েছে বটে সাম্প্রতিক দিনকালগুলি।
হৃতসর্বস্বের মতো পার্লামেন্ট ফাঁকা করে রেখে
তার সব চেয়ারেরা মাঠে চড়ে। এবং চনচনে
ভ... | 2 | মানবতাবাদী |
2955 | পাঙ্চুয়াল | রবীন্দ্রনাথ ঠাকুর | গতকাল পাঁচটায়তেলে ভেজে মাছটায়বাবু রেখেছিল পাতে,ছিল সাথে ছেঁচ্কি।
নেয়ে এসে দেখে চেয়েবিড়ালে গিয়েছে খেয়ে–চোঁ চোঁ করে ওঠে পেটআর ওঠে হেঁচ্কি।
মহা রোষে তিনুরায়যেতে চায় আগ্রায়,পাঁজিতে রয়েছে লেখাদিন আছে কল্য।
রান্না চড়াতে গেলেপাছে ট্রেন নাই মেলেভোরে উঠে তাই আজহাওড়ায় চলল। | 8 | হাস্যরসাত্মক |
275 | গানের আড়াল | কাজী নজরুল ইসলাম | তোমার কন্ঠে রাখিয়া এসেছি মোর কন্ঠের গান --
এইটুকু শুধু রবে পরিচয় ? আর সব অবসান ?
অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়,
গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয় ?
হয়তো কেবলি গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা,
গানের বানী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা ?
হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি
কন্ঠের তটে উঠেছে আমার অ... | 0 | প্রেমমূলক |
4898 | ঝর্ণার পাশে | সুনীল গঙ্গোপাধ্যায় | ঝর্ণার ডুব দিয়ে দেখি নিচে একটা তলোয়ার
একটুও মর্চে পড়েনি, অতসী ফুলের মতো আভা
আমার হাতের ছোঁয়ায় হঠাৎ ভেঙে গেলে তার ঘুম
তুলে নিয়ে উঠে আসি, চুপ করে বসে থাকি কিচুক্ষন
কাছাকাছি আর কেউ নেই
যেন ঝর্ণাটাই আমার হাতের মুঠোয়, রৌদ্রে দেখছি
ঘুরিয়ে ফিরিয়ে
মাঝে মাজে এক-একটা ঝিলিকে চোখ ঝলসে যায়
মনে হয় না বহু ব্যবহৃত, ঠিক কুমারীর মতন
কোথ... | 4 | রূপক |
3936 | কাদের জন্যে | শামসুর রাহমান | লিখতে কহ যে দিনরাত্তির
কাদের জন্যে লিখব?
কাদের জন্যে দুঃখের পাঠ
করুণ ভাষ্যে শিখব?ইঞ্জিনিয়ার ডাক্তার আর
মোক্তার আর রাজনীতিবিদ
আদার ব্যাপারী আর ব্যাংকার
পেডেন্ডো আর মিহি কলাবিদ
খুঁটবে আমার কাব্য।
তাদের জন্যে লিখব এবং
তাদের জন্যে ভাবব?শকুন-উকিল ঘোর ঠিকাদার
আর নিধিরাম সর্দার আর
হুজুরের জি-হাঁ হুঁকোবরদার
বৈদ্য এবং বৈশ্য
ঘাঁ... | 2 | মানবতাবাদী |
2710 | জননী তোমার করুণ চরণখানি | রবীন্দ্রনাথ ঠাকুর | জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।
তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।১৩১৫
(গীতাঞ্জলি কাব্যগ্রন্থ) | 3 | ভক্তিমূলক |
274 | গান | কাজী নজরুল ইসলাম | আমার বিফল পূজাঞ্জলি
অশ্রু-স্রোতে যায় যে ভেসে।
তোমার আরাধিকার পূজা
হে বিরহী, লও হে এসে।
খোঁজে তোমায় চন্দ্র তপন,
পূজে তোমায় বিশ্বভুবন,
আমার যে নাথ ক্ষণিক জীবন
মিটবে কি সাধ ভালোবেসে॥
না-দেখা মোর বন্ধু ওগো,
কোথায় বাঁশি বাজাও একা,
প্রাণ বোঝে তা অনুভবে
নয়ন কেন পায় না দেখা!
সিন্ধু যেমন বিপুল টানে
তটিনীরে টেনে আনে,
তেমনি করে ... | 3 | ভক্তিমূলক |
2464 | আশার নৈরাশ্য | রবীন্দ্রনাথ ঠাকুর | ওরে আশা, কেন তোর হেন দীনবেশ!নিরাশারই মতো যেন বিষণ্ণ বদন কেন–যেন অতি সংগোপনেযেন অতি সন্তর্পণেঅতি ভয়ে ভয়ে প্রাণে করিস প্রবেশ।ফিরিবি কি প্রবেশিবি ভাবিয়া না পাস,কেন, আশা,কেন তোর কিসের তরাস।আজ আসিয়াছ দিতে যে সুখ-আশ্বাস,নিজে তাহা কর না বিশ্বাস,তাই হেন মৃদু গতি,তাই উঠিতেছে ধীরে দুখের নিশ্বাস।বসিয়া মরমস্থলে কহিছ চ... | 7 | নীতিমূলক |
3646 | ঝরে | শঙ্খ ঘোষ | ১.
নষ্ট হয়ে যায় প্রভু, নষ্ট হয়ে যায়।
ছিলো, নেই- মাত্র এই; ইটের পাঁজায়
আগুন জ্বালায় রাত্রে দারুণ জ্বালায়
আর সব ধ্যান ধান নষ্ট হয়ে যায়।২.
নষ্ট হয়ে যাবার পথে গিয়েছিলুম, প্রভু আমার!
তুমি আমার
নষ্ট হবার সমস্ত ঋণ
কোটর ভরে রেখেছিলে।কিন্তু আমার অমোঘ মুঠি ধরে বুকের মোরগঝুঁটি
সন্ধ্যাবেলা শুধু আমার
মুখের রঙে
ঝরে পড়ার ঝরে পড়ার
ঝরে... | 3 | ভক্তিমূলক |
3444 | হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে | রবীন্দ্রনাথ ঠাকুর | “হে পথিক, কোন্খানে
চলেছ কাহার পানে।’
গিয়েছে রজনী, উঠে দিনমণি,
চলেছি সাগরস্নানে।
উষার আভাসে তুষারবাতাসে
পাখির উদার গানে
শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি,
চলেছি সাগরস্নানে।“শুধাই তোমার কাছে
সে সাগর কোথা আছে।’
যেথা এই নদী বহি নিরবধি
নীল জলে মিশিয়াছে।
সেথা হতে রবি উঠে নবছবি,
লুকায় তাহারি পাছে–
তপ্ত প্রাণের তীর্থস্নানের
সাগর সেথায় ... | 1 | চিন্তামূলক |
2873 | নতুন রঙ | রবীন্দ্রনাথ ঠাকুর | এ ধূসর জীবনের গোধূলী,
ক্ষীণ তার উদাসীন স্মৃতি,
মুছে-আসা সেই ম্লান ছবিতে
রঙ দেয় গুঞ্জনগীতি।ফাগুনের চম্পকপরাগে
সেই রঙ জাগে,
ঘুমভাঙা কোকিলের কূজনে
সেই রঙ লাগে,
সেই রঙ পিয়ালের ছায়াতে
ঢেলে দেয় পুর্ণিমাতিথি।এই ছবি ভেরবী-আলাপে
দোলে মোর কম্পিত বক্ষে,
সেই ছবি সেতারের প্রলাপে
মরীচিকা এনে দেয় চক্ষে,
বুকের লালিম-রঙে রাঙানো
সে... | 1 | চিন্তামূলক |
4157 | দীর্ঘ আয়নায় নিজের ছায়া | শামসুর রাহমান | দীর্ঘ আয়নায় নিজের ছায়া ঠোঁট নেড়ে স্তিমিত কণ্ঠস্বরে
প্রশ্ন করে, ‘বলতে কি পারো কে তুমি? ভড়কে গিয়ে ছায়াকে ছুঁই,
জানতে চাই কেন সে এমন সওয়াল করেছে ব্যাকুলতায় এই
গোধূলিবেলায়। ছায়া তাকায় আমার দিকে, কিছুক্ষণ থেমে
বলে, ‘আমি নিজেই জানি না কেন এই অবেলায় এমন প্রশ্ন ছুড়ে
দিয়েছি তোমার দিকে। তোমার মনের গভীরে কখনও কি
উঁকি দেয়নি এমন সও... | 1 | চিন্তামূলক |
4718 | ভারতীয় জীবনত্রাণ-সমাজের মহাপ্রয়াণ উপলক্ষে শোকোচ্ছ্বাস | সুকান্ত ভট্টাচার্য | ভারতীয় জীবনত্রাণ-সমাজের মহাপ্রয়াণ উপলক্ষে শোকোচ্ছ্বাস
(শচীন্দ্রনাথ ভট্টাচার্য-কে)অকস্মাৎ মধ্যদিনে গান বন্ধ ক’রে দিল পাখি,
ছিন্নভিন্ন সন্ধ্যাবেলা প্রাত্যহিক মিলনের রাখী;
ঘরে ঘরে অনেকেই নিঃসঙ্গ একাকী৷ক্লাব উঠে গিয়েছে সফরে,
শূন্য ঘর, শূন্য মাঠ,
ফুল ফোটা মালঞ্চ প’ড়ে
ত্যক্ত এ ক্লাবের কক্ষে নিষ্প্রদীপ অন্ধকার নামে৷
সূর্য অস... | 9 | শোকমূলক |
4199 | নিজের অজ্ঞাতেই | শামসুর রাহমান | একদিন ভোরবেলা ঘুম থেকে জেগে চোখ কচলাতে কচলাতে দেখি
আমার জন্মশহরের প্রায় প্রতিটি রাস্তা শত শত গণ্ডারে
ভরে গেছে। কে জানে কোত্থেকে এসেছে এ পশুর দল।
হঠাৎ গণ্ডারের ভরাট মিছিল থেকে
উচ্চারিত হলো, “কে রে তুই বেল্লিক, বুরবক আমাদের
পশু বলে গাল দিচ্ছিস? বড় তো আস্পর্ধা তোর! এক্ষুণি
তোর টুঁটি ছিঁড়ে কাকপক্ষীকে খেতে দেবো আর উপড়ে নেবো... | 2 | মানবতাবাদী |
4491 | সত্তা তাঁর সুর হয়ে যাচ্ছে ভেসে | শামসুর রাহমান | একদা যখন জ্বলজ্বলে ছিল তাঁর
সত্তা তাঁকে দেখে
লেগেছিল ভালো আর অন্তর্গত আভা
দশজন থেকে স্পষ্ট করেছিল বিশিষ্ট, আলাদা।কণ্ঠে তাঁর বাংলার মাটি আর নদীর ঢেউয়ের
অপরূপ ধ্বনি জেগে অজস্র শ্রোতাকে
আনন্দিত করেছে এবং আজও জ্যোৎস্নারাতে
অনেকে শুনতে পায় তাঁর গান তৃতীয় প্রহরে।মোমতাজ আলী খান মৃত্যুর পরেও
কখনও কখনও তাঁর সুর
শহরে ও গ্রামে মা... | 6 | স্বদেশমূলক |
4848 | আমি কী রকম ভাবে বেঁচে আছি | সুনীল গঙ্গোপাধ্যায় | আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ
এই কী মানুষজন্ম? নাকি শেষ
পরোহিত-কঙ্কালের পাশা খেলা! প্রতি সন্ধ্যেবেলা
আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা
করে রক্ত; আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে
থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে
হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,
... | 1 | চিন্তামূলক |
3612 | পোড়ামাটি | শক্তি চট্টোপাধ্যায় | দূরে যাও
থেকো না এখানে
চিরদিন উড়ন্ত শাম্পানে
ছন্নছাড়া
চিঠি তো পুড়েছে একতাড়া
আগুনে পুড়েছে শত পাড়াদূরে যাও
থেকো না এখানে
দূরে যাও
থেকো না এখানে
কাকে পাও? | 0 | প্রেমমূলক |
1336 | দুঃখ করো না বাঁচো | নির্মলেন্দু গুণ | দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।
দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো ।
বাঁচার আনন্দে বাঁচো । বাঁচো, বাঁচো এবং বাঁচো ।
জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,
তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে
চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের
নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; যদি গলগল করে রক্ত ঝরে,
তবু দুঃখের হাত... | 7 | নীতিমূলক |
3317 | শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের | রবীন্দ্রনাথ ঠাকুর | শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের
নির্মল তিমির তলে। ভৃতি তব সেবার শ্রমের
সংসার যা দিয়েছিল আঁকড়িয়া রাখিয়ো না বুকে;
এক প্রহরের মূল্য আরেক প্রহরে ফিরে নিতে
কুণ্ঠা কভু নাহি তার; বাহির দ্বারের যে দক্ষিণা
অন্তরে নিয়ো না টেনে এ মুদ্রার স্বর্ণলেপটুকু
দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে,
উঠিবে কলঙ্কলেখা ফুটি... | 1 | চিন্তামূলক |
3720 | আকাশ আসবে নেমে | শামসুর রাহমান | বিচলিত হয়ো না এখন, স্থির হও সমুদ্রতলের
মতো, ধাক্কা খাবে, খেতে হবে বহুদিন, ভেঙচি
কেটে চলে যাবে বহু লোক, কেউ কেউ
হানবে আঘাত, সয়ে যাও সবকিছু ধৈর্য ধরে।তোমার হৃৎপিণ্ড ঠুকরে ঠুকরে খাবে বিশাল শকুন,
খেতে দাও; এরকমই হয় চিরদিন,
পাথরে থাকবে বন্দি তুমি বহুকাল। কেননা তোমার কাছে
মুক্তিবাণী আছে, বয়ে যাও যন্ত্রণার শুরুভার হে নীরবে।দে... | 2 | মানবতাবাদী |
2363 | আকাশে সোনার মেঘ | রবীন্দ্রনাথ ঠাকুর | আকাশে সোনার মেঘ
কত ছবি আঁকে,
আপনার নাম তবু
লিখে নাহি রাখে।(স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
4734 | মেয়েদের পদবী | সুকান্ত ভট্টাচার্য | মেয়েদের পদবীতে গোলমাল ভারী,
অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি;
'আ'কার অন্ত দিয়ে মহিলা করার
চেষ্টা হাসির ৷ তাই ভূমিকা ছড়ার ৷
'গুপ্ত' 'গুপ্তা' হয় মেয়েদের নামে,
দেখেছি অনেক চিঠি, পোস্টকার্ড, খামে ৷
সে নিয়মে যদি আজ 'ঘোষ' হয় 'ঘোষা'
তা হলে অনেক মেয়ে করবেই গোসা,
'পালিত' 'পালিতা' হলে 'পাল' হবে 'পালা'
নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা;... | 8 | হাস্যরসাত্মক |
4171 | দেখছি এখন এই | শামসুর রাহমান | দেখছি এখন এই খানিক দূরেই পথে এক
বেজায় জখমি লোক প’ড়ে আছে আর
একটি কুকুর তার পাশে ঘোরাঘুরি ক’রে
শুঁকছে আহত প্রাণীটিকে। জখমি পথিক প্রাণহীন।এমন সময় আসে যখন শহরে আর গ্রামে
সামান্য কথায় কোনও মানুষ অপর মানুষের
প্রাণ কেড়ে নেয় যেন গাছের সামান্য পাতা-
এভাবেই কত-যে প্রাণের হয় অবসান
খবর রাখে কি কেউ? হয়তো রাখলে নিয়মিত
অনেক বিশাল খাত... | 1 | চিন্তামূলক |
854 | ঊনিশশো চৌত্রিশের | জীবনানন্দ দাশ | একটা মোটরকার
খটকা নিয়ে আসে।মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস,
যদিও দিনের রৌদ্র-আলোর পথে
রাতের সুদীপ্ত গ্যাসের ভিতর
আলোর সন্তানদের মধ্যে
তার নাম সবচেয়ে প্রথম।একটা অন্ধকার জিনিস :
পরিষ্কার ভোরের বেলা
দেশের মটরশুঁটি-কড়াইয়ের সবুজ ক্ষেতে-মাঠে হাঁটতে হাঁটতে
হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখছি
লাল সুরকির রাস্তার ভিতর দিয়ে
হিজলগাছ দু... | 1 | চিন্তামূলক |
3829 | এ কি আমাদেরই দেশ_ | শামসুর রাহমান | পায়ের তলায় মাটি আজকাল বড় জাহাঁবাজ,
হিংস্র হয়ে উঠেছে, আকাশ
যখন তখন চোখ রাঙায় এবং মনে হয় এ রকম
ভয়াবহ অন্ধকার নামেনি কখনও চারদিক
লুপ্ত ক’রে রক্ত-পানি-করা হিম অর্থহীনতায় আর। মানবের,
মানবীর মুখচ্ছদ এইমতো নির্বিকার পাথর-স্বরূপ
দেখিনি কখনও আগে। হাটে, মাঠে, ঘাটে
হেঁটে যায় ওরা, যেন পুতুলের নিষ্প্রাণ মিছিল!এ কি আমাদের দেশ, যে-দে... | 2 | মানবতাবাদী |
3616 | বাগানে তার ফুল ফুটেছে | শক্তি চট্টোপাধ্যায় | ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো
জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো?
একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে
তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে।
সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের
একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের
গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া–
প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে চাওয়াই।। | 0 | প্রেমমূলক |
3928 | কাঁদতে পারি না | শামসুর রাহমান | ‘এমন বিমর্ষ কেন তুমি’, আমাকে সওয়াল করে
আমার ঘরের বাতি। জানলার পর্দা কাঁপা কাঁপা
স্বরে প্রশ্ন করে, ‘কবি তোমার নিষ্প্রভ চোখ দু’টি
এমন কাতর কেন আজ?’ বারান্দার বুলবুলি
বলে, ‘কোন্ কাঁটা এসে তোমার হৃদয় অবেলায়
এমন জখম করে?’ ফ্লাওয়ার ভাসের ফুলগুলি
প্রশ্নাকুল, ‘কোন্ কীট তোমার অন্তর কুরে কুরে
খাচ্ছে আজ? আমার লেখার খাতা বড়ই নিশ... | 0 | প্রেমমূলক |
2575 | কষ্টের জীবন (মানুষ কাঁদিয়া হাসে) | রবীন্দ্রনাথ ঠাকুর | মানুষ কাঁদিয়া হাসে,
পুনরায় কাঁদে গো হাসিয়া।
পাদপ শুকায়ে গেলে,
তবুও সে না হয় পতিত,
তরণী ভাঙিয়া গেলে
তবু ধীরে যায় সে ভাসিয়া,
ছাদ যদি পড়ে যায়,
দাঁড়াইয়া রহে তবু ভিত।
বন্দী চলে যায় বটে,
তবুও তো রহে কারাগার,
মেঘে ঢাকিলেও সূর্য
কোনোমতে দিন অস্ত হয়,
তেমনি হৃদয় যদি
ভেঙেচুরে হয় চুরমার,
কোনোক্রমে বেঁচে থাকে
তবুও সে ভগন হৃদয়।
ভগন ... | 1 | চিন্তামূলক |
4514 | সূর্যাবর্ত | শামসুর রাহমান | বাঁচার আনন্দে আমি চেতনার তটে
প্রত্যহ ফোটাই ফুল, জ্বালি দীপাবলি
ধ্যানী অন্ধকারে। আর মৃত্যুকে অমোঘ
জেনেও স্বপ্নের পথে, জেনেও আমার
পৃথিবীতে খুঁজি
জীবনের দান গানে গানে, প্রাণলোকে
খুঁজি ফিরি উপসৃত সুন্দরের স্মৃতি।অভ্যাসের বিবর্ণ দৃষ্টিতে নয়, সৃষ্টির আবেশে
সপ্রেম তাকাই চতুর্দিকে
এই চরাচরে উন্মীলিত
বৈশাখী রৌদ্রের উজ্জীবনে,
উধ... | 1 | চিন্তামূলক |
4207 | নিঠুরা যমজ ভগ্নী | শামসুর রাহমান | কিছুদিন ধরে খুব বিস্রস্ত, ব্যাকুল হয়ে আছি;
আমাকে শিকার করে অস্থির প্রহর বারবার
দ্বিধাহীন, বুঝি কোনো চিত্তহারী ক্রীড়ায় মেতেছে।
আমার এ ব্যাকুলতা একান্ত নাছোড়, কিছুতেই
পাই না ঈষৎ মুক্তি। সঙ্গিনীবিহীন পাখি হয়ে
নীড় ছেড়ে উড়ে উড়ে ঘুরে ফিরি দূরের আকাশে,
পদ্মার ঊষর চরে, বিলে, ঝিলে, গহীন বনের
গাছে গাছে। উন্মোচিত যন্ত্রণার ফোয়ারা... | 0 | প্রেমমূলক |
2319 | অন্তর মম বিকশিত করো | রবীন্দ্রনাথ ঠাকুর | অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন... | 3 | ভক্তিমূলক |
4836 | অপমান এবং নীরাকে উত্তর | সুনীল গঙ্গোপাধ্যায় | সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে, সাক্ষী রইলো বন্ধু তিনজন
সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে, সাক্ষী রইলো বন্ধু তিনজন
সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে, নীরা, কেন হেসে উঠলে, কেন
সহসা ঘুমের মধ্যে যেন বজ্রপাত, যেন সিঁড়িতে দাঁড়িয়ে
সিঁড়িতে দাঁড়িয়ে, নীরা, হেসে উঠলে, সাক্ষী রইলো বন্ধু তিনজন
সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে কেন সাক্ষী কেন বন্ধু ... | 0 | প্রেমমূলক |
19 | নারীমেধ | অমিতাভ দাশগুপ্ত | এক‘মেয়েমানুষের মাংস এমনিতেই খেতে খুব স্বাদু,
আর যদি দিশি মদে ভিজিয়ে ভিজিয়ে
হায় হায় ভাবাই যায় না…..
তাছাড়া এখন খুব পড়েছে মরশুম,
ছয় মাসে ছ-ডজন নারীকে কিডন্যাপ করে চাকুমচুকুম
ঢাউস ঢেঁকুর তুলে
‘ক্যায়সা খুশি কি রাত’…..গেয়ে নেচে চলে গেল ঘোর দেশপ্রেম,
দ্যাখো, কি এলেম !!’দুই‘তুই কি আমার বোন ?
তুমি আমার মা ?
মুখে নখের আঁচড় কেন—... | 2 | মানবতাবাদী |
3861 | একটি প্রাচীন সংলাপ | শামসুর রাহমান | বয়স কম তো নয়, উড়ছে মাথায়
এখনও সফেদ চুল, কোনও
কোনও দাঁত নড়বড়ে। তদুপরি কফের ধমকে হামেশাই
বুক ফেটে যেতে চায়। তবুও কলম তার প্রায়শ চঞ্চল।
আজকাল কখনও কখনও বটগাছ থেকে নেমে
একজন অতিশয় বেঁকে-যাওয়া বুড়ো,
অনন্ত কালের মতো বুড়ো,
কবির বিনীত দোরে কড়া নেড়ে অপেক্ষা করেন।খানিক পরেই কবি দোর খুলে দাঁড়ান, তাকান
অতিশয় নুয়ে-পড়া প্রবীণের দিকে... | 4 | রূপক |
2577 | কাকঃ কাকঃ পিকঃ পিকঃ | রবীন্দ্রনাথ ঠাকুর | দেহটা যেমনি ক’রে ঘোরাও যেখানে
বাম হাত বামে থাকে, ডান হাত ডানে। | 4 | রূপক |
3200 | মৃত্তিকা খোরাকি দিয়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | মৃত্তিকা খোরাকি দিয়ে
বাঁধে বৃক্ষটারে,
আকাশ আলোক দিয়ে
মুক্ত রাখে তারে। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
4626 | শপথ | সলিল চৌধুরী | সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
সেদিন আকাশে জলভরা মেঘ
বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিলো
এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে
পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র
তারই দাবী নিয়ে সেদিন রাত্রে
সারা কাকদ্বীপে
কোন গাছে কোন কুঁড়িরা ফোটেনি
কোন অঙ্কুর মাথাও তোলেনি
প্রজাপতি যতো আরও একদিন গুটিপোকা হয়েছিলো
সেদিন রাত্... | 2 | মানবতাবাদী |
2951 | পাখিওয়ালা বলে এটা কালোরঙ চন্দনা | রবীন্দ্রনাথ ঠাকুর | পাখিওয়ালা বলে, “এটা
কালোরঙ চন্দনা।’
পানুলাল হালদার
বলে, “আমি অন্ধ না–
কাক ওটা নিশ্চিত,
হরিনাম ঠোঁটে নাই।’
পাখিওয়ালা বলে, “বুলি
ভালো করে ফোটে নাই–
পারে না বলিতে বাবা,
কাকা নামে বন্দনা।’ (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
1534 | শুধু যাওয়া | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কক্ষনো কি তোমাদের কাউকে
এমন কথা বলেছিলুম যে, আমি
পৌঁছে গেছি?
তা হলে তোমরা ধরেই নিয়ো যে,
কথাটা মিথ্যে,
কিংবা আমার বিশ্বাসে অনেক
ভেজাল ছিল।
আমি শুধু যাবার কথাই বলি,
পৌঁছবার কথা বলি না।
আসলে, পৌঁছনোটা যে খুব জরুরী ব্যাপার,
এমন বিশ্বাসই আমার নেই।
যাওয়াতে যারা বিশ্বাস করো,
তারা আমার সঙ্গে চলো।
যারা পৌঁছতে চাও, তারা
এসো না। | 1 | চিন্তামূলক |
1973 | কোনো ফুলের বাগান নেই | মহাদেব সাহা | আমাদের কোনো ফুলের বাগান নেই, তবু
পৃথিবীর এই দুঃসময়ে নীলা তার টবটিতে
ফুটিয়েছে রজনীগন্ধার কটি কলি,
বারান্দার সঙ্কীর্ণ আলোক আর অপ্রচুর বাতাস
সত্ত্বেও
কেমন ফুটেছে তার হাসি, সজীব ডালটি যেন
মনেহয় স্বচ্ছেন্দে উঠেছে বেড়ে হৃদয়ের উর্বর
মাটিতে;
দুবেলা আমাকে সে দেখায় তার রজনীগন্ধার এই
চারা,
বলে-আলো ও বাতাসহীন প্রতিকূল পরিবেশেও
দেখ... | 0 | প্রেমমূলক |
2120 | স্মৃতি | মহাদেব সাহা | স্মৃতি ছাড়া কোনো নোটবুক নাই
টুকে রাখি কোথা ইট বা খোয়াই
ভাঙা বাড়িটার ধূলি-জঞ্জাল
বুক ভরে যারা ছিলো এতোকাল;
কোথা লিখে রাখি এতো প্রিয় নাম
যার পাশাপাশি একদা ছিলা!
কিছু ভালোবাসা কিছু অবহেলা
কোনটা প্রকৃত কোনটা বা খেলা
বুনো ঝাউবীথি উদাসীন শাল
চিরচেনা নদী মায়াবী রাখাল
কাকে বলি তুমি কাকে নামে ডাকি
অনেক ঠিকানা কাকে মনে রাখি।
এতা... | 1 | চিন্তামূলক |
2957 | পাড়ায় আছে ক্লাব | রবীন্দ্রনাথ ঠাকুর | পাড়ায় আছে ক্লাব,
আমার একতলার ঘরখানা
দিয়েছি ওদের ছেড়ে।
কাগজে পেয়েছি প্রশংসাবাদ,
ওরা মীটিং করে আমাকে পরিয়েছে মালা।
আজ আট বছর থেকে
শূন্য আমার ঘর।
আপিস থেকে ফিরে এসে দেখি
সে ঘরের একটা ভাগে
টেবিলে পা তুলে
কেউ পড়ছে খবরের কাগজ,
কেউ খেলছে তাস,
কেউ করছে তুমুল তর্ক।
তামাকের ধোঁয়ায়
ঘনিয়ে ওঠে বদ্ধ হাওয়া,
ছাইদানিতে জমতে ... | 1 | চিন্তামূলক |
4425 | যেখানেই হাত রাখি | শামসুর রাহমান | যেখানেই হাত রাখি, হাত পুড়ে যায়
একটু বাড়ালে মুখ, মুখ ঝলসে যায়।
এমনকি লেখার টেবিল যেন গলানো
লোহার গনগনে পাত।এখন কোথাও হাত রেখে স্বস্তি নেই। শহরের
গাছপালা ভীষণ উগরে দিচ্ছে তাপ,
জনপথ ফুটন্ত কড়াই, বাড়িগুলি
ড্রাগনের মতো দশদিকে
কেবলি ছড়িয়ে দিচ্ছে তরল আগুন।
তবে আমি কোন দিকে যাবো আজ?কোথায় রাখবো হাত? মুখ
কী ক’রে বাঁচাবো আগুনের হ... | 2 | মানবতাবাদী |
3804 | ইতিহাস মিথ্যার কুহক ছিঁড়ে | শামসুর রাহমান | ভোরবেলা ঘুমছেঁড়া চোখে দেখি, এ কী
ঘোর অমাবস্যা-রাত, হায়,
আমার শহরটিকে রেখেছে গ্রেপ্তার ক’রে। তবে কি সকালে
আজ এই নিঝুম দিবসে সূর্য আর
দেখাবে না মুখ? প্রকৃতির বুক জুড়ে
মহররমের নিস্তব্ধ মাতম মাথা কোটে সর্বক্ষণ।নেই, তিনি নেই, আর রাজধানী, শ্যামল পাড়াগাঁ,
মফস্বলে; জগতের কোথাও পাবে না
কেউ খুঁজে তাঁকে, যে পুরুষ
ছিলেন আকাশ-ছোঁয়া... | 2 | মানবতাবাদী |
2728 | জীবন | রবীন্দ্রনাথ ঠাকুর | জন্ম মৃত্যু দোঁহে মিলে জীবনের খেলা,
যেমন চলার অঙ্গ পা-তোলা পা-ফেলা। (কণিকা কাব্যগ্রন্থ) | 1 | চিন্তামূলক |
2856 | দেখলো সজনী চাঁদনি রজনী | রবীন্দ্রনাথ ঠাকুর | দেখলো সজনী চাঁদনি রজনী,
সমুজল যমুনা গাওত গান,
কানন কানন করত সমীরণ
কুসুমে কুসুমে চুম্বন দান।
কাহ লো যমুনা জোছন-ঢল ঢল
সুহাস সুনীল বারি?
আজু তোঁহারই উজল সলিল পর
নয়ন সলিল দিব ডারি।
কাহ সমীরণ লুটই কুসুম-বন
অলসি পড়সি যমুনায়?'
তোঁহার চম্পক-বাসিত লহরে
মিশাব নিশাস-বায়।জনম গোঁয়ায়নু রোয়ত রোয়ত
হম তর কোই ত কাঁদল না!
জনম গোঁ... | 3 | ভক্তিমূলক |
1952 | কবি ও কৃষ্ণচুড়া | মহাদেব সাহা | চৈত্রে হয়তো ফোটেনি কৃষ্ণচুড়া
তাতে ক্ষতি নেই; তোমার ঠোঁটেই দেখি
এসেছে আবার কৃষ্ণচুড়ার ঋতু
তুমি আছে তাই অভাব বুঝিনি তার;
না হলে চৈত্রে কোথায়ইবা পাবো বলো
কৃষ্ণচুড়ার অযাচিত উপহার,
বর্ষায় সেই ফুটবে কদম ফুল
তোমার খোঁপায় চৈত্রেই আনাগোনা।
তাই সন্দেহে চোখ মেলে কেউ কেউ
তাকায় কোথায় ফুটেছে কৃষ্ণচুড়া,
কেউ খোঁজে এই নিরিবিলি ফুলদানি;... | 0 | প্রেমমূলক |
3933 | কাঙ্ক্ষিত অর্কেস্ট্রার প্রতীক্ষায় | শামসুর রাহমান | আবহাওয়া দপ্তর প্রচার করেছে, ঝড়ের
তেমন কোনও সম্ভানাই নেই; তবু লেখার
টেবিলে কাগজ কলম নিয়ে ব’সে কেন জানি না
বার বার মনে হচ্ছে, তুমুল তুফান হঠাৎ
আসবে ধেয়ে চৌদিক থেকে প্রচণ্ড
ঝাঁকুনি দিয়ে। বাড়ির সবার জন্য আশঙ্কা
শাঁকচুন্নির মতা ভীষণ আঁকড়ে ধরেছে
আমাকে বুকে বড় বেশি চাপ কী করি? কী করি?নিঃশ্বাস নেয়া ভার, এক ঝটকায়
খানিক মুক্তির ... | 2 | মানবতাবাদী |
4309 | বারবার ফিরে আসে | শামসুর রাহমান | বার বার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট
ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে,
ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে।
হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে,
মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট।
বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার,
বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম।
‘আবার আসবো ফিরে’ ব’লে সজীব কিশোর
শার্টের আস্তিন দ্রুত গোট... | 6 | স্বদেশমূলক |
1965 | কে চায় তোমাকে পেলে | মহাদেব সাহা | বলো না তোমাকে পেলে কোন মূর্খ অর্থ-পদ চায়
বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণসিংহাসন
জয়ের শিরোপা আর খ্যাতির সম্মান,
কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণচাঁপা পেলে?
তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা
কে চায় তাহলে আর মানপত্র তোমার হাতের চিঠি পেলে,
তোমার স্নেহের ছায়া পেলে বলো কে চায় বৃক্ষের ছায়া
তোমার শুশ্রূষা পেলে কে চায় ... | 1 | চিন্তামূলক |
602 | একটি বৃষ্টির সন্ধ্যা | জয় গোস্বামী | চোখ, চলে গিয়েছিল, অন্যের প্রেমিকা, তার পায়ে।
যখন, অসাবধানে, সামান্যই উঠে গেছে শাড়ি—
বাইরে নেমেছে বৃষ্টি। লন্ঠন নামানো আছে টেবিলের নীচে, অন্ধকারে
মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফর্সা আভা…অন্যায় চোখের নয়। না তাকিয়ে তার কোনো উপায় ছিল না।
সত্যিই ছিল না? কেন?—হুহু করে বৃষ্টিছাট ঢুকে আসে ঘরে
সত্যিই ছিল না? কেন?—কাঁটাতারে ... | 0 | প্রেমমূলক |
2486 | উদাসীন | রবীন্দ্রনাথ ঠাকুর | হাল ছেড়ে আজ বসে আছি আমি ,
ছুটি নে কাহারো পিছুতে ।
মন নাহি মোর কিছুতেই , নাই
কিছুতে ।
নির্ভয়ে ধাই সুযোগ - কুযোগ বিছুরি ,
খেয়াল - খবর রাখি নে তো কোনো - কিছুরি—
উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা
সুখে পড়ে থাকি নিচুতেই , থাকি
নিচুতে ।
হাল ছেড়ে আজ বসে আছি আমি
ছুটি নে কাহারো পিছুতে—
মন নাহি মোর কিছুতেই , নাই
কিছুতে ।
যেথা - সেথা... | 1 | চিন্তামূলক |
1842 | অভিশাপ | বীথি চট্টোপাধ্যায় | স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেই বউকে বুকে জড়িয়ে ধরবে
তখন তোমার ভীষণভাবে আমার কথাই মনে পড়বে।
আমার বুকের কলহাস্য এবং নিছক বুকের স্পর্শ—
আমার রূপের টুকরো টুকরো অনুষঙ্গ,
হাতের নরম আঙুলগুলো তোমার চুলে খেলা করবে।এসব কথা বাড়িয়ে বলা একদমই নয়
যখন তুমি আমায় নিয়ে জড়িয়ে ছিলে
তখন থেকেই আমার ভুরু, চিবুকের ডৌল,
শাড়িতে ঢাকা পায়ের পাতা, ব... | 0 | প্রেমমূলক |
4233 | পুরাকালে | শামসুর রাহমান | পুরাকালিএ কে এক বণিক তার সবচেয়ে দামি
মুক্তোটিকে বাগানের মাটির গভীরে
রেখেছিল লুকিয়ে যেখানে
সূর্যের তিমির-দীর্ণ আলো
পৌঁছেনি কখনো,
হৈমন্তী গাছের পাতা ঝরেনি যেখানে।তোমাকে পাওয়ার ইচ্ছা সেই
মুক্তোর মতোই জ্বলে আমার ভেতর রাত্রিদিন
আর আমি ভাবি এই সৌন্দর্যকে লালন করার
আশ্চর্য সাহস
কে দিল আমাকে? (রৌদ্র করোটিতে কাব্যগ্রন্থ) | 0 | প্রেমমূলক |
3079 | বিচ্ছেদ (অনুবাদ কবিতা) | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রতিকূল বায়ুভরে, ঊর্মিময় সিন্ধু-‘পরে
তরীখানি যেতেছিল ধীরি,
কম্পমান কেতু তার, চেয়েছিল কতবার
সে দ্বীপের পানে ফিরি ফিরি।
যারে আহা ভালোবাসি, তারে যবে ছেড়ে আসি
যত যাই দূর দেশে চলি,
সেইদিক পানে হায়, হৃদয় ফিরিয়া চায়
যেখানে এসেছি তারে ফেলি।
বিদেশেতে দেখি যদি, উপত্যকা, দ্বীপ, নদী,
অতিশয় মনোহর ঠাঁই,
সুরভি কুসুমে যার, শোভিত সকল ... | 0 | প্রেমমূলক |
3860 | একটি পুরনো ফটোগ্রাফ দেখে | শামসুর রাহমান | যখন পুনেরো বছরের তটে তোমার শরীর
তরঙ্গিত নিরিবিলি সেই তোমাকেই দেখলাম-
রয়েছ দাঁড়িয়ে একা নাগরিক নিসর্গের মাঝে
নিস্তব্ধ রমনা পার্কে শীতের দুপুরে। রোদ, হাওয়া
নীরবে খাচ্ছিল চুমো তোমাকে নিবিড়। নীল শাড়ি,
তোমার প্রথম শাড়ি, আসন্ন প্রখর যৌবনের
সঙ্কেতে কেমন মদালসা। তুমি যেন সদ্য স্নান
সেরে স্নিগ্ধতার সরোবরে মৃদু নিচ্ছিলে বিশ্রাম।ন... | 0 | প্রেমমূলক |
448 | যদি আর বাঁশী না বাজে | কাজী নজরুল ইসলাম | বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন,
আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু-মন-প্রান আজ বীণার মত বেজে উঠেছে।
তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে- “আমি ধন্য হলুম”, “আমি ধন্য হলুম”।
আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন, যেদিন আমার লেখা আপনাদের ভাল লেগেছে।
বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্ম গ্রহণ ... | 2 | মানবতাবাদী |
1237 | দারিদ্র্য | তারাপদ রায় | আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব।
আমার ক্ষুধার অন্ন ছিল না,
আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না,
আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না।
অসীম দয়ার শরীর আপনার,
আপনি এসে আমাকে বললেন,
না, গরীব কথাটা খুব খারাপ,
ওতে মানুষের মর্যাদা হানি হয়,
তুমি আসলে দরিদ্র।
অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমারকষ্টের দিন,
আমার কষ্টের দিন, দিনের পর দিন আর... | 2 | মানবতাবাদী |
4856 | এই জীবন | সুনীল গঙ্গোপাধ্যায় | বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে-বাঁচতে
এই জীবনটা গোটা একটা জীবন হয়ে
জীবন্ত হোক
আমি কিছুই ছাড়বো না, এই রোদ ও বৃষ্টি
আমাকে দাও ক্ষুধার অন্ন
শুধু যা নয় নিছক অন্ন
আমার চাই সব লাবণ্য
নইলে গোটা দুনিয়া খাবো!
আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারী করে
পালিয়ে যাবে?
আমায় কেউ নিলাম করবে সুতো কলে
কামারশালায়?
আমি কিছুই ছাড়বো না আর, এখন আমার... | 2 | মানবতাবাদী |
4846 | আমার খানিকটা দেরি হয়ে যায় | সুনীল গঙ্গোপাধ্যায় | যে পান্থনিবাসে যাই দ্বার বন্ধ, বলে, ‘ঐ যে রুগ্ন ফুলগুলি
বাগানে রয়েছে শুধু, এখন বসবেন?’ কেউ মুমূর্ষু অঙ্গুলি
আপন উরসে রেখে হেসে ওঠে, পাতা ঝরানোর হাসি, 'এই অবেলায়
কেন এসেছেন আপনি, কী আছে এখন? গত বসন্তমেলায়
সব ফুরিয়েছে, আর আলো নেই, দেখুন না তার ছিঁড়ে গেছে, সব ঘরে
ধুলো, তালা খুলবে না এ জন্মে; পরিচারিকার হাতে কুষ্ঠ!' ভগ্ন ক... | 1 | চিন্তামূলক |
2424 | আমার নয়ন-ভুলানো এলে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার নয়ন-ভুলানো এলে।
আমি কী হেরিলাম হৃদয় মেলে।
শিউলিতলার পাশে পাশে
ঝরা ফুলের রাশে রাশে
শিশির-ভেজা ঘাসে ঘাসে
অরুণ-রাঙা-চরণ ফেলে
নয়ন-ভুলানো এলে।আলোছায়ার আঁচলখানি
লুটিয়ে পড়ে বনে বনে,
ফুলগুলি ওই মুখে চেয়ে
কী কথা কয় মনে মনে।
তোমায় মোরা করব বরণ,
মুখের ঢাকা করো হরণ,
ওই টুকু ওই মেঘাবরণ
দু হাত দিয়ে ফেলো ঠেলে।
নয়ন-ভুলানো এলে।বনদ... | 5 | প্রকৃতিমূলক |
1091 | সূর্য নক্ষত্র নারী (১)-বেলা অবেলা কালবেলা - | জীবনানন্দ দাশ | তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো
সব চেয়ে আগে; জানি আমি।
সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই।
তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো।
আমাকে বলেনি কেউ। | 0 | প্রেমমূলক |
2694 | চেয়ে থাকা | রবীন্দ্রনাথ ঠাকুর | মনেতে সাধ যে দিকে চাই
কেবলি চেয়ে রব।
দেখিব শুধু, দেখিব শুধু,
কথাটি নাহি কব।
পরানে শুধু জাগিবে প্রেম,
নয়নে লাগে ঘোর,
জগতে যেন ডুবিয়া রব
হইয়া রব ভোর।
তটিনী যায়, বহিয়া যায়,
কে জানে কোথা যায়;
তীরেতে বসে রহিব চেয়ে,
সারাটি দিন যায়।
সুদূর জলে ডুবিছে রবি
সোনার লেখা লিখি,
সাঁঝের আলো জলেতে শুয়ে
করিছে ঝিকিমিকি।
সুধীর স... | 3 | ভক্তিমূলক |
406 | বিবাগিনী | কাজী নজরুল ইসলাম | করেছ পথের ভিখারিনি মোরে কে গো সুন্দর সন্ন্যাসী?
কোন বিবাগির মায়া-বনমাঝে বাজে ঘরছাড়া তব বাঁশি?
ওগো সুন্দর সন্ন্যাসী।
তব প্রেমরাঙা ভাঙা জোছনা
হেরো শিশির-অশ্রু-লোচনা,
ওই চলিয়াছে কাঁদি বরষার নদী গৈরিকরাঙা-বসনা।
ওগো প্রেম-মহাযোগী, তব প্রেম লাগি নিখিল বিবাগি পরবাসী!
ওগো সুন্দর সন্ন্যাসী।মম একা ঘরে নাথ দেখেছিনু ... | 3 | ভক্তিমূলক |
1457 | দেখা-শোনা, ক্বচিৎ কখনো | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সর্বদা দেখি না, শুধু মাঝে-মাঝে দেখতে পাই।
যেমন গভীর রাত্রে, অন্ধকারে,
ক্বচিৎ কখনো
দুঃখের তাপিত বুক, বুকের উন্মত্ত ওঠানামা
করতলে ধরা পড়ে,
যেমন সমস্ত কিছু আঙুলের চক্ষু দিয়ে দেখা যায়!
সেইমতো।
যে-শরীর কোথাও দেখিনি, তার নতজানু অর্পিত ভঙ্গিমা;
যে-ওষ্ঠ কোথাও নেই, তার নিমন্ত্রণ;
যে-কঙ্কণ কোথাও ছিল না, তার রিনিঠিনি;
যে-আতর কোথা... | 0 | প্রেমমূলক |
2809 | দান | রবীন্দ্রনাথ ঠাকুর | .
কাঁকন-জোড়া এনে দিলেম যবে,
ভেবেছিলেম, হয়তো খুশি হবে।
তুলে তুমি নিলে হাতের 'পরে,
ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে,
পরেছিলে হয়তো গিয়ে ঘরে -
হয়তো বা তা রেখেছিলে খুলে।
এলে যেদিন বিদায় নেবার রাতে
কাঁকনদুটি দেখি নাই তো হাতে,
হয়তো এলে ভুলে।। দেয় যে জনা কী দশা পায় তাকে,
দেওয়ার কথা কেনই মনে রাখে!
পাকা যে ফল পড়ল ... | 0 | প্রেমমূলক |
4523 | সেই গাছ | শামসুর রাহমান | আমি আমার বাড়িতে প্রত্যহ আসা-যাওয়ার পথে
একটি গাছকে দেখি। অসামান্য কিছুই নয়,
ফুলটুলও তেমন ফোটে না
তার ডালে। সবুজ পাতাগুলি
ঝলমলিয়ে ওঠে রোদে,
পান করে জ্যোৎস্নাধারা।
সবুজ পাতাগুলি কখনো হলদে হয়,
তারপর পাতা
ঝরতে থাকে,
ঝরতে থাকে,
ঝরতে থাকে
গাছটিকে উলঙ্গ ক’রে।
আমি তার ছায়ায় দাঁড়িয়ে আমার মধ্যবয়সের
ক্লান্তি মুছে ফেলতে যাই না,
ওকে... | 1 | চিন্তামূলক |
1103 | সে | জীবনানন্দ দাশ | আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলো: ‘এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল:
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।’
‘এর নাম ধানসিঁড়ি বুঝি?’
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম।
আজো আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।
সময়ের অবিরল শাদা আর কালো
বনানীর বুক... | 0 | প্রেমমূলক |
4698 | পুরনো ধাঁধা | সুকান্ত ভট্টাচার্য | বলতে পার বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?
বলতে পার ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?
ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,
গরীব মেয়ে পায় না আদর, সবার কাছে ফ্যালনা।
বলতে পার ধনীর মুখে যারা যোগায়... | 2 | মানবতাবাদী |
933 | ধান কাটা হয়ে গেছে | জীবনানন্দ দাশ | ধান কাটা হয়ে গেছে কবে যেন — ক্ষেত মাঠে পড়ে আছে খড়
পাতা কুটো ভাঙা ডিম — সাপের খোলস নীড় শীত।
এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর
ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ — কেমন নিবিড়।
ওইখানে একজন শুয়ে আছে — দিনরাত দেখা হত কত কত দিন
হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কত অপরাধ;
শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং
আজ ঢেকে আছে তার চিন্তা ... | 4 | রূপক |
4278 | বনে জঙ্গলে | শামসুর রাহমান | এই তো আমার নাতি হাঁটি হাঁটি পা পা করে পার
করে দিলো তিনটি বছর। এখনো অক্ষরজ্ঞান তার
হয়নি সঠিক। অবশ্য সে মাঝে-মাঝে আওড়ায়
অ-আ-ক-খম এ-বি সি-ডি, মাতে ছেলেভোলানো ছড়ায়
মায়ের, খালার সঙ্গে। নানা রঙের বই নিয়ে
কখনো সখানো বসে, পড়ে আস্তে ইনিয়-বিনিয়ে,
যেন সে পড় য়া মস্ত। কখনো আমার খুব পুরু
লেন্সের চশমা পরে আর তাকায় টোলের গুরু
মশায়ের ঢ... | 1 | চিন্তামূলক |
4818 | শ্রীগোবিন্দ-কথা | সুকুমার রায় | আমি অর্থাৎ শ্রীগোবিন্দ মানুষটি নই বাঁকা!
যা বলি তা ভেবেই বলি, কথায় নেইক ফাঁকা।
এখনকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে
দেখ্তে চাও ত দিতে পারি সাটিফিকেট এনে।
ভাগ্য আমায় দেয়নি বটে করতে বি-এ পাশ,
তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস?
লোকে যে কয় বিদ্যে আমার 'কথামালা'ই শেষ-
এর মধ্যে সত্যি কথা নেইক বিন্দুলেশ।
ওদের পাড়ার ল... | 8 | হাস্যরসাত্মক |
258 | কাণ্ডারী হুশিয়ার! | কাজী নজরুল ইসলাম | ১
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!
২
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগা... | 2 | মানবতাবাদী |
3823 | উল্টো দিকে ছুটে যাচ্ছে ট্রেন | শামসুর রাহমান | অন্ধের মতোন আমি অন্ধদের মধ্যে সারাক্ষণ
হাতড়ে বেড়াই কী-যে বুঝি না নিজেই।
পুরোনো চিঠির খাম? চকচকে শূন্য থালা, নাকি
টগর, মল্লিকা ফুটফুটে?
দলছুট কাকাতুয়া? রঙিন টিকিট?
কোথাও না-পাওয়া
কখনো না-দেখা
মানুষের হৃৎপিণ্ডের মতো থর থর কোনো প্রাণী?
মেঘের জঙ্গল থেকে নেমে আসা এবং হাওয়ায়
ভাসা নানারঙা ঘোড়াদের ফুল্ল দানাপানি? শোনো,
যা হোক ... | 0 | প্রেমমূলক |
2893 | নাম তার ডাক্তার ময়জন | রবীন্দ্রনাথ ঠাকুর | নাম তার ডাক্তার ময়জন।
বাতাসে মেশায় কড়া পয়জন।
গণিয়া দেখিল, বড়ো বহরের
একখানা রীতিমতো শহরের
টিঁকে আছে নাবালক নয়জন।
খুশি হয়ে ভাবে, এই গবেষণা
না জানি সবার কবে হবে শোনা,
শুনিতে বা বাকি রবে কয়জন। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
4182 | ধোঁয়াশায় | শামসুর রাহমান | এইমাত্র কবিতার মনোহর বাড়ি থেকে একলা, উদাস
বেরিয়ে এলেন তিনি। কিয়দ্দুরে আড়ালে দাঁড়িয়ে
ঘন ঘন ফুঁকছেন সিগারেট; ধোঁয়া
ঘিরে ধরে তাকে, কাছে ধারে
তরুণ কবিরা নেই, কেউ নেই, কোথাও গুঞ্জন নেই কোনো;
তিনি একা, আজ বড় একা, দুঃখের কাফনে মোড়া।একদা ছিলেন মিছিলের প্রথম কাতারে, মুখে
ফুটতো শ্লোগান স্ফূলিঙ্গের মতো, যেন
নিজেই পতাকা, এরকম উড়তে... | 0 | প্রেমমূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.