id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
2000
তুমি ও কবিতা
মহাদেব সাহা
তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহুর্তেই উৎসব- তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিবে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম একেটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল, তোমার একটুখানি হাসি অর্থ এককোটি বছর জ্যোৎস্নারাত তুমি যখন চলে ...
0
প্রেমমূলক
4847
আমি ও কলকাতা
সুনীল গঙ্গোপাধ্যায়
কলকাতা আমার বুকে বিষম পাথর হয়ে আছে আমি এর সর্বনাশ করে যাবো- আমি একে ফুসয়িয়ে নিয়ে যাবো হলদিয়া বন্দরে নারকোল নাডুর সঙ্গে সেঁকো বিষ মিশিয়ে খাওয়াবো- কলকাতা আমার বুকে বিষম পাথর হয়ে আছে। কলকাতা চাঁদের আলো জাল করে, চুম্বনে শিয়ালকাঁটা অথবা কাঁকর আজ মেশাতে শিখেছে, চোখের জলের মতো চায়ে তুমি চিনি দিতে ভুলে যাও এত উপপতি তোমার দিনে...
5
প্রকৃতিমূলক
191
অভয়-মন্ত্র
কাজী নজরুল ইসলাম
বল,      নাহি ভয়, নাহি ভয়! বল,      মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়! কোরাস :   বল,      হউক গান্ধি বন্দি, মোদের সত্য বন্দি নয়। বল,      মাভৈঃ মাভৈঃ পুরুষোত্তম জয়। তুই       নির্ভর কর আপনার পর, আপন পতাকা কাঁধে তুলে ধর! ওরে  যে যায় যাক সে, তুই শুধু বল, ‘আমার হয়নি লয়’! বল,      ‘আমি আছি’, আমি পুরুষোত্তম, আমি চির-দুর্জয়। বল,    ...
2
মানবতাবাদী
4117
তুমি
শামসুর রাহমান
কিয়দ্দূরে ইঁদারার কাছে দেখি একটি তরুণী পেয়ারা গাছের পাতা ছোঁয় মমতায়, তার শরীরের চমকিত মুদ্রায় তোমার উপস্থিতি ভেবে কাছে যাই; ভুল ভেঙে যায়।একটি মেয়েকে দেখি রেস্তোরাঁয় বসে আছে একা; কফির পেয়ালা শূন্য, দু’টি হাত টেবিলে স্থাপিত। তাকে তুমি ভেবে প্রায় বলে ফেলি, ‘ভীষণ লজ্জিত, কতক্ষণ বসে আছো?’ নিজের বিভ্রমে লজ্জা পাই।একদিন মফস্ব...
0
প্রেমমূলক
91
যা তুই ফিরে যা পাখি
আবিদ আনোয়ার
আমার ডাকনাম ধরে ডেকে ওঠে সুদূরের পাখি অমর্ত্য যমজ ভগ্নি সে আমার কালো সহোদরা জন্মলগ্নে এই হাতে বেঁধে দিয়ে রাখী অচেনা সুদূর কোন্ মায়ালোকে উড়ে গেছে অনঙ্গ অধরা।আমি একা বেড়ে উঠি রূপে-রসে মত্ত যুবরাজ পেরিয়ে মায়ের স্নেহ, লালচক্ষু পিতার শাসন স্বরচিত সংবিধানে গড়ে নিয়ে রঙিন স্বরাজ একে একে জয় করি যৌবনের গন্ধে-ভরা দারুচিনি বন।খেয়ে...
1
চিন্তামূলক
1509
মাঠের
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অন্যমনে যেতে যেতে হঠাৎ যদি মাঠের মধ্যে দাঁড়াই, হঠাৎ যদি তাকাই পিছন দিকে, হয়তো দেখতে পাওয়া যাবে বিকেলবেলার নদীটিকে।ও নদী, ও রহস্যময় নদী, অন্ধকারে হারিয়ে যাসনে, একটু দাঁড়া; এই যে একটু-একটু আলো, এই যে ছায়া ফিকে-ফিকে, এরই মধ্যে দেখে নেব সন্ধ্যাবেলার প্রথম তারাটিকে।ও তারা, ও রহস্যময় তারা, একটু আলো জ্বালিয়ে ধর, দেখে রাখি আকা...
5
প্রকৃতিমূলক
3396
সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর
গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান-কাটা হল সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা-- কাটিতে কাটিতে ধান এল বরষা॥একখানি ছোটো খেত, আমি একেলা--- চারি দিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরুছায়ামসী-মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা--- এপারেতে ছোটো খেত, আমি একেলা॥গান গেয়ে তরী বেয়ে...
4
রূপক
490
সকল পথের বন্ধু
কাজী নজরুল ইসলাম
হে আনন্দ-প্রেম-রসঘন, মধুরম, মনোহর! একী মদিরার আবেশে নেশায় কাঁপে তনু থরথর! হৃদি-পদ্মিনী নিঙাড়িয়া বঁধু – আনিতে চাও কি অমৃতমধু, উদাসীন মনে আন একী সুরভিত বন-মর্মর! ঘন অরণ্য-আড়ালে কে হাস প্রিয় জ্যোতিসুন্দর!কৃষ্ণা তিথির আড়ালে আমার চাঁদ লুকাইয়াছিলে! আমি ভেবেছিনু, আমি কালো, তুমি তাই প্রেম নাহি দিলে। বুঝি নাই, রসময়, তব খেলা ভয় ...
3
ভক্তিমূলক
74
জৈবনিকতা
আবিদ আনোয়ার
অনেক দেখেছি পাঁকাল-বিলাসী কাদাজলে রাজহাঁস, মসৃণ পাখা রেশমখচিত ছোঁয় না পঙ্কিলতা! অথবা আমার বালকবেলার মোহময়ী মেথরানী রূপের ছটায় ভুলে গেছি তার গুয়ের রাজ্যে বাস।পট্টি যখন বাঙলা মদের উৎসবে গোলজার সে তখন ছিলো পট্টরানীর আসনে অধিষ্ঠিত― ঘাগড়ায়-লাগা শুদ্র অথবা ভদ্রপাড়ার মল; “লছমী নাকি রে!” কুশল শুধাতো তবু খোদ জমিদার।কাদায় পদ্ম,...
7
নীতিমূলক
5030
পরপার
সুভাষ মুখোপাধ্যায়
আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা। মাঝখানে নাক উঁচিয়ে আছে_ থাকুক গে পাহারা। দুয়োরে খিল। টান দিয়ে তাই খুলে দিলাম জানলা। ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা।।
6
স্বদেশমূলক
2024
দান
মহাদেব সাহা
আমি চাই একটি ছোটো নদী, তুমি দাও অসীম সমুদ্দুর- আমার চাওয়া শ্যামল মাটির ঘর, তুমি দেখাও রাজার অন্তঃপুর। আমি চাই একটুখানি ছায়া, তুমি দাও স্নিগ্ধ নীলাকাশ- আমার চাই একটু সবুজ জমি, তুমি করো অনন্তে চাষবাস। আমি চাই কোনো সজল মেঘ, তুমি বলো অনন্ত অম্বর- আমি চাই একটি স্নেহের হাত, তুমি দেখাও বিশ্বচরাচর।
0
প্রেমমূলক
819
অন্ধকার
জীবনানন্দ দাশ
গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার; তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। ধারসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম- পউষের রাতে- কোনোদিন আর জাগব না জেনে কোনোদিন জাগব না আমি- কোনোদিন জাগব না আর- হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম ন...
1
চিন্তামূলক
4191
না জানি কোন্‌ বিপদ
শামসুর রাহমান
আমি কি হারিয়ে ফেলে পথ এসেছি এখানে এই জনহীন প্রায় অবাস্তব জায়গায়? চারদিকে দৃষ্টি মেলে দেখতে পাচ্ছি না মানব-সন্তান, পশুপাখি কাউকেই, এমনকি গাছপালা, হ্রদ তা-ও নেই।হঠাৎ কোত্থেকে এক অর্ধনগ্ন পুরুষ নাচতে শুরু করে এবং নিমেষে জায়গাটা অপার্থিব মনে হলো আর আমি ডানা মেলে উড়ে যেতে-যেতে মেঘে মিশে যেতে থাকি। পাখি হয়ে গেছি ভেবে পক্ষী-স...
2
মানবতাবাদী
3749
আমার অন্তর জুড়ে শহুরে-গ্রামীণ সুরধারা
শামসুর রাহমান
এ এমন কাল বন্ধ চোখ খুলতেই দেখি শরীর-জ্বালানো তেজ নিয়ে আমাদের পোড়ায় কখনও, কখনও-বা উত্তেজিত করে খুব ছড়াতে দ্রোহের অগ্নিশিখা।দিনরাত বৃষ্টিধারা দেয় না ভাসিয়ে নানা শহর ও গ্রাম। কখনও-সখনও বর্ষা, যতদূর জানি, কোনও কোনও কবির, লেখার খাতার উন্মুখ পাতা বর্ষার ধারায় সেজে ওঠে।বয়স হয়েছে ঢের। জীবনের নানা ক্রূর ঘাত-প্রতিঘাতে কেউ-কেউ ভণ...
5
প্রকৃতিমূলক
2684
চিত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্ররূপিণী। অযুত আলোকে ঝলসিছ নীল গগনে, আকুল পুলকে উলসিছ ফুলকাননে, দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে, তুমি চঞ্চলগামিনী। মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে, অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে, মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে কত মঞ্জুল রাগিণী। কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত যে ছন্দে কত সংগীতে রটিত ...
11
স্তোত্রমূলক
1721
মাছটি আমার চাই
পূর্ণেন্দু পত্রী
তরল জলে সরলপুটি বেড়াচ্ছিল খেলে লোকটা তাকে হঠাৎ দেখতে পেলে। দেখতে পেয়েই চোখ হল তার কনে দেখার আলো মনটা যেন হাত-বাড়ালো খিড়কি দুয়োর ঠেলে মাছটি আমার চাই। বেনারসীর শাড়ি চাইলে বেনারসীর শাড়ি সাতমহলা বাড়ি চাইলে সাতমহলা বাড়ি আলতা, সিদুর আতর, সাবান লংলেইং এ গান জর্দমাখা পান চাইলে জর্দামাখা পান মাছটি আমার চাই। হৃদয় জুড়ে শতেক ফুট...
4
রূপক
2514
এক পরিণাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শেফালি কহিল, আমি ঝরিলাম, তারা! তারা কহে, আমারো তো হল কাজ সারা— ভরিলাম রজনীর বিদায়ের ডালি আকাশের তারা আর বনের শেফালি।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
37
এনজিওগ্রাম
অসীম সাহা
বাইপাস দিয়ে নতুন রাস্তা ধরে ছুটে যেতে আমার খুব ভালো লাগে! কিন্তু তার জন্যে সংযোগ-সড়ক চাই- হাসপাতালের বিছানায় শুয়ে এরকম ভাবতে-ভাবতে যখন জানলাম, সংকীর্ণ পথের শেষপ্রান্তে ব্যারিকেড দিয়ে বসে আছে রক্তকণিকার জমাটবাঁধা কিছু কেয়াকাঁটার ঝাড়- তখন তাকে অপসারিত করার জন্য সশস্ত্র পুলিসবাহিনীর মতো যখন একা একা খুব দ্রুতবেগে ছুটে গেলো...
4
রূপক
4258
প্রথম দেখা
শামসুর রাহমান
তোমাকে প্রথম দেখি মধ্যাহ্নের নিঝুম চৈনিক রেস্তোরাঁয়। অবশ্য এ কথা তুমি করো না স্বীকার। তুমি বলো, আমাদের দেখা হয়েছিল অনেক আগেই কী এক মেলায়। মেলা? শুনে মনে কেমন খটকা লাগে। যদি পৃথিবীকে সুবিশাল কোনো মেলা ভাবো, তবে হয়তো কখনো কোনোখানে হয়েছিল দেখা, আজ মনে নেই, কিন্তু এ ও কি সম্ভব আমরা দু’জন মুখোমুখি দাঁড়িয়েছিলাম মুখোমুখি ভোরব...
0
প্রেমমূলক
3707
অর্ফিয়ূস
শামসুর রাহমান
কোথায় ফেলেছি বীণা, মনে নেই। মোটর বাইকে চেপে দূটো মূর্তি দ্রুত ছুটে যায়, মাটিতে লুটিয়ে পড়ে আহত তরুণ কবি। আমি আর গেরস্তের ঘরে পারিনা থাকতে, ছুটে যাই, চতুর্দিকে আসে ব্যেপে লোকজন, আসবাবপত্র তছনছ আর কেঁপে ওঠে রাজপথ, গূঢ় রহস্যের সচকিত স্তরে হেঁটে যায় কে মোহিনী, গুহাহিত ক্ষুধিত প্রস্তরে বারবার এলোমেলো মাথা কুটি কী কৃষ্ণ আক্ষে...
0
প্রেমমূলক
2278
তোমার কথা ভেবে
রফিক আজাদ
তোমার কথা ভেবে রক্তে ঢেউ ওঠে— তোমাকে সর্বদা ভাবতে ভালো লাগে, আমার পথজুড়ে তোমারই আনাগোনা— তোমাকে মনে এলে রক্তে আজও ওঠে তুমুল তোলপাড় হূদয়ে সর্বদা… হলো না পাশাপাশি বিপুল পথ-হাঁটা, এমন কথা ছিল চলব দুজনেই জীবন-জোড়া পথ যে-পথ দিকহীন মিশেছে সম্মুখে আলোর গহ্বরে…।
0
প্রেমমূলক
1469
নিজের বাড়ি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ভাবতে ভাল লেগেছিল, এই ঘর, ওই শান্ত উঠোন, এই খেত, ওই মস্ত খামার– সবই আমার। এবং আমি ইচ্ছে হলেই পারি ইচ্ছেমতন জানলা-দরজা খুলতে। ইচ্ছেমতন সাজিয়ে তুলতে শান্ত সুখী একান্ত এই বাড়ি। ভাবতে ভাল লেগেছিল, চেয়ার টেবিল, আলমারিতে সাজানো বই, ঘোমটা-টানা নরম আলো, ফুলদানে ফুল, রঙের বাটি, আলনা জুড়ে কাপড়-জামার সুবিন্যস্ত সমারোহ, সবই আমার।...
6
স্বদেশমূলক
4899
ডাকবাংলোতে
সুনীল গঙ্গোপাধ্যায়
ফুটে উঠলো একটি দুটি টগর কন্ঠে মুক্তো- মালা মরি মরি তোমরা আজ সকালবেলার প্রসণ্নতা এক মুহূর্তে শিশির ভেজা আলো নর্মছলে তোমরা অন্সীরী। ‘কী সুন্দর ঐ টগর ফুল দুটো- খোঁপায় গুঁজবো আমি!’ প্রাক-যুবতী বারান্দার প্রান্তে এসে আঁখি তুললো- সদ্য ভোর, বিরল হওয়া, ঠান্ডা রোদ সাংকেতিক পাখির ডাক, উপত্যকায় নির্জনতা আমি বেতের ইজিচেয়ারে অলস। ফ...
0
প্রেমমূলক
3158
মংপু পাহাড়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
কুজ্‌ঝটিজাল যেই সরে গেল মংপু-র নীল শৈলের গায়ে দেখা দিল রঙপুর। বহুকেলে জাদুকর, খেলা বহুদিন তার, আর কোনো দায় নেই, লেশ নেই চিন্তার। দূর বৎসর-পানে ধ্যানে চাই যদ্‌দূর দেখি লুকোচুরি খেলে মেঘ আর রোদ্‌দুর। কত রাজা এল গেল, ম'ল এরই মধ্যে, লড়েছিল বীর, কবি লিখেছিল পদ্যে। কত মাথা-কাটাকাটি সভ্যে অসভ্যে, কত মাথা-ফাটাফাটি সনাতনে নব...
5
প্রকৃতিমূলক
3321
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামরে, নিপট কঠিন মন তোর। রোয়ত রোয়ত সজনী রাধা রজনী করত স ভোর। একলি বিরল কুটীরে বৈঠত চাহত যমুনা পানে,— ছল ছল নয়ন, বচন নহি নিকসত, পরাণ থেহ ন মানে । ঘোর গহন নিশি একলি রাধা যায় কদম তৰুমূলে, ভূমি শয়ন পর আকুল কুন্তল, কাঁদই আপন ভূলে। সহসা চমকয়ি চায় সখী কভু মগন যখন গৃহ কাজে—ছূটি আসয়ি বোলে “শুনলো, , শ্যামক বাঁশরি বাজে।...
3
ভক্তিমূলক
4460
শহুরে বাউল হাঁটে
শামসুর রাহমান
না, আমি ইঁদুর-দৌড়ে শরিক হবো না, কারো কোনো প্ররোচনা কিংবা ছলাকলা পারবে না আমাকে নামাতে সেই হুড়োহুড়ি, সেই পড়ি-মরি নির্লজ্জ খেলায়। হেঁটে যাবো একান্ত নির্জন প্রতিযোগীহীন পথে। ভোলা মন যা চাইবে যখন, করবো সেই কাজ মহানন্দে তখন-কখনো বটের ছায়ার বসে দেখবো পাখির কোমল প্রণয়লীলা, কখনো-বা ভাসমান দেঘ।না, আমি ইঁদুর-দৌড়ে নেই। যে উদাস বা...
1
চিন্তামূলক
409
বে-শরম
কাজী নজরুল ইসলাম
আরে আরে সখী          বারবার ছি ছি ঠারত চঞ্চল আঁখিয়া সাঁবলিয়া। দুরু দুরু গুরু গুরু          কাঁপত হিয়া উরু হাথসে গির যায় কুঙ্কুম-থালিয়া। আর না হোরি          খেলব গোরি আবির ফাগ দে পানি মে ডারি হা প্যারি – শ্যাম কী ফাগুয়া লাল কী লুগুয়া ছি ছি মোরি শরম ধরম সব হারি মারে ছাতিয়া মে কুঙ্কুম বে-শরম বানিয়া।  (পুবের হাওয়া কাব্যগ্র...
3
ভক্তিমূলক
3897
কখনো আমার মাকে
শামসুর রাহমান
কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম-কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনো কোনো গান লতিয়ে ওঠেনি মীড়ে মীড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও ম...
2
মানবতাবাদী
3641
আড়ালে
শঙ্খ ঘোষ
দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে- তোমাকে বকব, ভীষণ বকব আড়ালে । যখন যা চাই তখুনি তা চাই । তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে, আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে- তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবন ছাই! মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে- তোমাকে বকব, ভীষণ বকব আড়ালে ।।
1
চিন্তামূলক
961
পাখি
জীবনানন্দ দাশ
ঘুমায়ে রয়েছ তুমি ক্লান্ত হ'য়ে, তাই আজ এই জ্যোৎস্নায় কাহারে জানাই আমার এ-বিস্ময়- বিস্ময়ের ঠাঁই, নক্ষত্রের থেকে এলো;- তুমি জেগে নাই,আমার বুকের 'পরে এই এক পাখি; পাখি? না ফড়িং কীট? পাখি না জোনাকি? বাদামি সোনালী নীল রোম তার রোমে-রোমে রেখেছে সে ঢাকি, এমন শীতের রাতে এসেছে একাকীনিস্তব্ধ ঘাসের থেকে কোন্‌ ধানের ছড়ার থেকে কোথায় ক...
0
প্রেমমূলক
4011
গদ্য সনেট_ ১৩
শামসুর রাহমান
অনেক কাল আগেকার দিঘিটা নিঝুম ঘুমোচ্ছে, লাল শাপলা ফুলদের স্বপ্নের নানা স্তরে ভেসে-যাওয়া। পাশের ঘন পাতাময় গাছের তন্দ্রাচ্ছন্নতা চিরে বেজে ওঠে দোয়েলের মেদুর শিস। আড়মোড়া ভাঙে প্রাচীন দিঘি, শাপলা ফুলগুলোর চোখে আঠা ধুয়ে যায় শিশিরে; গাছতলায় গেরুয়া আলখাল্লা-পরা বাউল মেঘের দিকে তাকিয়ে দোতারায় অলীক ভোরের সুর জাগায়।গ্রাম্যবধূ এদি...
5
প্রকৃতিমূলক
488
সংকল্প
কাজী নজরুল ইসলাম
থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে। জাপটে ধরে ঢেউয়ের ...
1
চিন্তামূলক
3237
যাবার দিনে এই কথাটি
রবীন্দ্রনাথ ঠাকুর
যাবার দিনে এই কথাটি বলে যেন যাই--- যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিঃসমুদ্র-মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই--- যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি শেষ করে দি...
1
চিন্তামূলক
453
যুগের আলো
কাজী নজরুল ইসলাম
নিদ্রা-দেবীর মিনার-চুড়ে মুয়াজ্জিনের শুনছি আরাব, – পান করে নে প্রাণ-পেয়ালায় যুগের আলোর রৌদ্র-শারাব! উষায় যারা চমকে গেল তরুণ রবির রক্ত-রাগে, যুগের আলো! তাদের বলো, প্রথম উদয় এমনি লাগে! সাতরঙা ওই ইন্দ্রধনুর লাল রংটাই দেখল যারা, তাদের গাঁয়ে মেঘ নামায়ে ভুল করেছে বর্ষা-ধারা। যুগের আলোর রাঙা উদয়, ফাগুন-ফুলের আগুন-শিখা, সীমন্তে...
4
রূপক
1887
আকাশ কাঁদে, নদীটি নির্জন
মহাদেব সাহা
শান্ত নদী, একাকী নির্জন, আকাশ বলে মেঘের উপাখ্যান দুচোখ বুজে দেখার নামই ধ্যান; আমি বৃথাই জলের দিকে চাই হৃদয়ে চড়া, সোঁতাও কাছে নাই- দেখি কেবল দগ্ধ পোড়া বালি ছয়ারা দেয় শূন্যে হাততালি, জীবন জুড়ে দুঃখ লেখে নাম শূন্যতাই কি সবার পরিণাম? ভালোবেসে যেদিকে হাত বাড়াই ধরার মতো কোথাও কিছু নাই, দেখি শুধু পাহাড় ভেঙে পড়ে কেন ন...
5
প্রকৃতিমূলক
2459
আলো নাই, দিন শেষ হল, ওরে
রবীন্দ্রনাথ ঠাকুর
আলো নাই, দিন শেষ হল, ওরে পান্থ, বিদেশী পান্থ। ঘন্টা বাজিল দূরে ও পারের রাজপুরে, এখনো যে পথে চলেছিস তুই হায় রে পথশ্রান্ত পান্থ, বিদেশী পান্থ।দেখ্‌ সবে ঘরে ফিরে এল, ওরে পান্থ, বিদেশী পান্থ। পূজা সারি দেবালয়ে প্রসাদী কুসুম লয়ে, এখন ঘুমের কর্‌ আয়োজন হায় রে পথশ্রান্ত পান্থ, বিদেশী পান্থ।রজনী আঁধার হয়ে আসে, ওরে পান্থ, বিদেশী...
4
রূপক
2805
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে এসো তুমি এ ক্ষুদ্র আলয়ে। তাই তোমার মাধুর্যসুধা ঘুচায় আমার আঁখির ক্ষুধা, জলে স্থলে দাও যে ধরা কত আকার লয়ে।বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে আপনি তুমি ছোটো হয়ে এসো হৃদয়ে। আমিও কি আপন হাতে করব ছোটো বিশ্বনাথে। জানাব আর জানব তোমায় ক্ষুদ্র পরিচয়ে?শিলাইদহ, ২৬ আষাঢ়, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
3
ভক্তিমূলক
1100
সূর্যপ্রতিম
জীবনানন্দ দাশ
আমরণ কেবলই বিপন্ন হয়ে চলে তারপর যে বিপদ আসে জানি হৃদয়ঙ্গম করার জিনিস; এর চেয়ে বেশি কিছু নয়। বালুচরে নদীটির জল ঝরে, খেলে যায় সূর্যের ঝিলিক, মাছরাঙা ঝিকমিক্ করে উড়ে যায়, মৃত্যু আর করুণার দুটো তরোয়াল আড়াআড়ি গ’ড়ে ভেঙে নিতে চায় এই সব সাঁকো ঘর বাড়ি; নিজেদের নিশিত আকাশ ঘিরে থাকে।এ রকম হয়েছে অনেক দিন–রৌদ্রে বাতাসে; যারা সব দেখ...
1
চিন্তামূলক
1288
তেজ
দেবব্রত সিংহ
‘মু জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।’কাগজওয়ালারা বইললেক, “উঁ অতটুকু বইললে হবেক কেনে? তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ। তোমাকে বইলতে হবেক আরো কিছু।”পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি- সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়েঘরে।জামবনি ইস্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে,...
2
মানবতাবাদী
1554
হলুদ আলোর কবিতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দুয়ারে হলুদ পর্দা। পর্দার বাহিরে ধুধু মাঠ আকাশে গৈরিক আলো জ্বলে। পৃথিবী কাঞ্চনপ্রভ রৌদ্রের অনলে শুদ্ধ হয়। কারা যেন সংসারের মায়াবী কপাট খুলে দিয়ে ঘাস, লতা, পাখির স্বভাবে সানন্দ সুস্থির চিত্তে মিশে গেছে। শান্ত দশ দিক। দুয়ারে হলুদ পর্দা। আকাশে গৈরিক আলো কাঁপে। সারাদিন কাঁপে। আকাশে গৈরিক আলো। হেমন্ত-দিনের মৃদু হাওয়া কৌতুক...
1
চিন্তামূলক
4423
যে আমার সহচর
শামসুর রাহমান
যে আমার সহচর আমি এক কংকালকে সঙ্গে নিয়ে হাঁটি, প্রাণ খুলে কথা বলি পরস্পর। বুরুশ চালাই তার চূলে, বুলোই সযত্নে মুখে পাউডার, দর্জির দোকানে নিয়ে তাকে ট্রাউজার, শার্ট, কোট ইত্যাদি বানিয়ে ভদ্রতাকে সঙ্গীর ধাতস্থ করি; দু’ বেলা এগিয়ে দিই নিজে প্রত্যহ যা খাই তাই। কখনো বৃষ্টিতে বেশি ভিজে এলে ঘরে মাথাটা মুছিয়ে তপ্ত চায়ের পেয়ালা রাখ...
1
চিন্তামূলক
3913
কবিতাকে কেউ
শামসুর রাহমান
কবিতাকে কেউ ভাবে জুঁই বেলী গোলাপ কিংবা সেরকম কোনো ফুল ডালে সাজানো কবিতা কারো চিন্তায় আপেল আলুবোখারা নাশপাতি কামরাঙা সুগন্ধি আম কিংবা এ ধরনের কোনো ফল সাফ সাফ বলেই ফেলি এমন ভাবনা আমাকে পারে না বানাতে বশম্বদকবিতাকে কেউ দোয়েল বুলবুল কোকিল ইত্যাদি ভেবে সুখী হয় কেউ কেউ ধরে নেয় কবিতা রূপালি মাছ ছাড়া কিছু নয়আহা শোনোই না এমন কো...
1
চিন্তামূলক
1461
নদী কিছু চায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নদী গ্রাস করে নিচ্ছে সাজানো-গোছানো ঘরবাড়ি। নিকোনো উঠোন থেকে ঠাকুরদালানে, ঘরে, বারান্দায়, সবখানে এখন দিনে ও রাত্রে শুনে যাই তারই তরঙ্গের ছলোচ্ছল শব্দ। আমি ঘুমের ভিতরে ডুবে গিয়ে যে-শব্দ শুনেছি চিরকাল, বিনিদ্র প্রহরে আজ উথালপাথাল সেই শব্দ চতুর্দিকে ঘোরে। নদী কিছু চেয়েছিল, চেয়েও পায়নি, তাই তার জল উঠে এসেছিল সীমানা ছাড়িয়ে।...
5
প্রকৃতিমূলক
1987
জীবনের পাঠ
মহাদেব সাহা
শুধাই বৃক্ষের কাছে, ‘বলো বৃক্ষ, কীভাবে চলতে হয় কঠিন সংসারে? তুমি তো দেখেছো এই পৃথিবীতে অনেক জীবন; বৃক্ষ বলে, শোনো, এই সহিষ্ণুতাই জীবন’। বলি আমি উদ্দাম নদীকে, বলো, পুণ্যতোয়া নদী, কেমন দেখেছো তুমি মানুষের জীবনযাপন? তুমি তো দেখেছো বহু সমাজ সভ্যতা’; মৃদু হেসে নদী বলে, দুঃখের অপর নাম জীবনযাপন’। যাই আমি কোনো দূর পাহাড়ের কাছে...
1
চিন্তামূলক
128
না ঘুমানোর দল
আল মাহমুদ
নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাদঁ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর ঘুমন্ত এই মস্ত শহর করছিলো থরথ । মিনারটাকে দেখছি যেন দাড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ ? চৌকিদারের হাক শুনে যেই মোড় ফিরেছি বায় – কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লা...
5
প্রকৃতিমূলক
2560
কত কী যে আসে কত কী যে যায
রবীন্দ্রনাথ ঠাকুর
কত কী যে আসে কত কী যে যায় বাহিয়া চেতনাবাহিনী! আঁধারে আড়ালে গোপনে নিয়ত হেথা হোথা তারি পড়ে থাকে কত--- ছিন্নসূত্র বাছি শত শত তুমি গাঁথ বসে কাহিনী। ওগো একমনা, ওগো অগোচরা, ওগো স্মৃতি-অবগাহিনী! তব ঘরে কিছু ফেলা নাহি যায় ওগো হৃদয়ের গেহিনী! কত সুখ দুখ আসে প্রতিদিন, কত ভুলি কত হয়ে আসে ক্ষীণ--- তুমি তাই লয়ে বিরামবিহীন ...
3
ভক্তিমূলক
1053
শব
জীবনানন্দ দাশ
যেখানে রূপালি জ্যোৎস্না ভিজিতেছে শরের ভিতর, যেখানে অনেক মশা বানায়েছে তাহাদের ঘর; যেখানে সোনালি মাছ খুঁটে-খুঁটে খায় সেই সব নীল মশা মৌন আকাঙ্ক্ষায়? নির্জন মাছের রঙে যেইখানে হ’য়ে আছে চুপ পৃথিবীর একপাশে একাকী নদীর গাঢ় রূপ; কান্তারের একপাশে যে-নদীর জল বাবলা হোগলা কাশে শুয়ে-শুয়ে দেখিছে কেবল বিকালের লাল মেঘ; নক্ষত্রের রাতের আ...
1
চিন্তামূলক
3837
এই ডামাডোল, এই হট্রগোল
শামসুর রাহমান
না, আমি মিনারবাসী নই কস্মিনকালেও, তবু এই ডামাডোল, হট্রগোল, এই ঝগড়া ফ্যাসাদে বড় বেশি বীতশ্রদ্ধ হয়ে ঘন ঘন চুল ছিঁড়ি উত্তপ্ত মাথার।কখনও কখনও ভারি ইচ্ছে হয় এই জমিনের ধুলোবালি থেকে দূরে, বহুদূরে উড়ে যাই। না, কোনও বিমানে চেপে কিংবা ট্রেনের টিকিট কেটে নয়, দূরগামী পাখির মতই মেঘ চিরে,আকাশের নীলে উড়ে উড়ে, নক্ষত্র-পল্লীর খুব কাছা...
6
স্বদেশমূলক
1135
তৃণভোজী
টুটুল দাস
মৃত্যুর আরেক নাম বৃত্ত বৃহত্তম জ্যা’তে টাঙিয়ে দাও পুরানো অন্তর্বাস।বুকের গভীরতা খুঁজতে যে হাত ঢুকেছে সরস্বতীপূজার ব্লাউজে সে হাতের জলন্ত মোমবাতিতে আর যাই পুড়ুক শব্দগুচ্ছ পুড়বে না।শীত, বর্ষা, হেমন্ত, দুর্গাপূজা, ১৫ই আগষ্ট একেকটা রাতের দর একেক রকম; দর জানা না থাকলেও আমরা দর কষতে ভালোবাসি।দুটো ফুলের একসাথে মোহনার দিকে ভেস...
0
প্রেমমূলক
5043
একেই বুঝি মানুষ বলে
সৈয়দ শামসুল হক
নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি? আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি। কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি, মানে এবং অন্য মানে দুটোই জেনেছি। নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা, তোমার দিকে হাঁটবে কখন আমার দুটো পা? সেই দিকে মন পড়েই আছে, দিন তো হলো শেষ; তোমার মধ্যে পবিত্রতার একটি মহাদেশ এবং এক জলের ধারা দেখতে পেয়েছি- একেই বুঝি মান...
0
প্রেমমূলক
2662
গীতহীন
রবীন্দ্রনাথ ঠাকুর
চলে গেছে মোর বীণাপাণি কতদিন হল সে না জানি । কী জানি কী অনাদরে              বিস্মৃত ধূলির পরে ফেলে রেখে গেছে বীণাখানি । ফুটেছে কুসুমরাজি —               নিখিল জগতে আজি আসিয়াছে গাহিবার দিন , মুখরিত দশ দিক ,                  অশ্রান্ত পাগল পিক , উচ্ছ্বসিত বসন্তবিপিন । বাজিয়া উঠেছে ব্যথা ,               প্রাণ - ভরা ব্যাকুলত...
0
প্রেমমূলক
4934
পুনর্জন্মের সময়
সুনীল গঙ্গোপাধ্যায়
নদীর সঙ্গে খেলা শুরু করবার মুহূর্তে আমার অন্ধকার পছন্দ হয়নি আমি নক্ষত্রলোককে সংস্কৃত থেকে আনুবাদ করা ভাষায় ডাক দিয়ে বললাম, আলো দেখাও! চাঁদের অভিমান হয়েছিল, কিন্তু নীহারিকাপুঞ্জ নিচু হয়ে এলো কেনো দৈব-নির্দেশ ছাড়াই বাতাস উড়িয়ে নিলো নদীটির ওড়না আমার শরীরে অসহ্য উত্তাপ, আমি সূর্যলোকোর আগন’ক শার্ট, প্যান্ট, গেঞ্জি, জাঙ্গিয়া...
1
চিন্তামূলক
3696
অপদার্থের গান
শামসুর রাহমান
কী চাও আমার কাছে বন্ধুরা এখন? ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়ে গেছি, চুলে পাক ধরেছে বেবাক অনেক আগেই, কোনো কোনো দাঁত খুব নড়বড়ে, চোখে কম দেখি ইদানীং, প্রায় অদৃশ্য পৃথিবী চশমা ব্যতীত আর শিরায় শিরায় মাঝে মাঝে রক্ত ফুঁসে ওঠে, তখন দাঁড়ানো কিংবা বসে থাকা নয়, বিছানায় শুয়ে থাকাটাই সমীচীন মনে হয়। আইঢাই করে প্রাণ হর- হামেশাই; মোট কথা, স্বা...
1
চিন্তামূলক
962
পাখিরা
জীবনানন্দ দাশ
ঘুমে চোখ চায় না জড়াতে — বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি; — এখন সে কত রাত!অই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর তারপর চলে যায় কোথায় আকাশে? তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে, চোখ আর চায় না ঘুমাতে; জানালার থেকে অই নক্ষত্রের আলো নেমে আসে, সাগরের জলের বাতাস...
5
প্রকৃতিমূলক
4682
দিনবদলের পালা
সুকান্ত ভট্টাচার্য
আর এক যুদ্ধ শেষ, পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ। উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায়? বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে, নামে এক ক্লান্তির জড়তা। রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীকে, সে প্রশ্নের উত্তর কোথায়? তুষারখচিত মাঠে, ট্রেঞ্চে, শূন্যে, অরণ্যে, পর্বতে অস্থির বাতাস ঘোরে দুর্বোধ্য ধাঁধায়, ...
2
মানবতাবাদী
2611
কোথায় আলো
রবীন্দ্রনাথ ঠাকুর
কোথায় আলো, কোথায় ওরে আলো। বিরহানলে জ্বালো রে তারে জ্বালো। রয়েছে দীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা– ইহার চেয়ে মরণ সে যে ভালো। বিরহানলে প্রদীপখানি জ্বালো।বেদনাদূতী গাহিছে, “ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান। নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান। তোমার লাগি জাগেন ভগবান।’গগনতল গিয়...
3
ভক্তিমূলক
65
কালের অদৃশ্য কামড়
আবিদ আনোয়ার
স্বভাবে চঞ্চলমতি--অদম্য অপার তার ভাঙনের তৃষা দেহ তার “কবেকার অন্ধকার বিদিশার নিশা” মুখের ব্যাদান সে-ও চর্মচক্ষে দৃশ্যমান নয়-- একটাই ব্রত তার: ক্ষমাহীন অনিবার্য ক্ষয়।মূলতই সর্বগ্রাসী, কিছুতেই নেই তার কোনোই অরুচি: জড় খায়, প্রাণী খায়, পাহাড়-পর্বত খায় ক’রে কুচিকুচি। জীবন ও যৌবন খায়, খেয়ে ফেলে পীনোন্নত যুবতীর স্তন, একে-একে ...
1
চিন্তামূলক
1764
হে
পূর্ণেন্দু পত্রী
বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল। যাচ্ছি যাব, যাচ্ছি যাব এই গড়িমসি করে চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ যে রকম ঘাড় গুজে ধুলোয় কাতর, সে রকমই শুয়ে বসে আছে। খেয়াঘাটে পারাপার ভুলে-যাওয়া, নৌকার মতন, সময় এখন।মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা ছিড়ে গেছে স্ম্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি মনে হয়...
1
চিন্তামূলক
2447
আয় রে বসন্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
আয় রে বসন্ত, হেথা কুসুমের সুষমা জাগা রে শান্তিস্নিগ্ধ মুকুলের হৃদয়ের গোপন আগারে। ফলেরে আনিবে ডেকে সেই লিপি যাস রেখে, সুবর্ণের তুলিখানি পর্ণে পর্ণে যতনে লাগা রে।  (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
1251
অভিমানী দূরের স্টেশনে
দেওয়ান মমিনুল মউজদীন
পড়ে আছো দূরের স্টেশনে ভয়ঙ্কর অভিমান বুকে কাছেপিঠে কৃষ্ণচূড়া নেই কত বেশি প্রিয় ছিলো তোমার দু’চোখে ! স্টেশনের পুবে নীল ডোবা রাশি রাশি জলফল রোদ্দুরে উন্মুখ দুলে উঠতো ফ্রকের হাওয়ায়। ঠিক সাড়ে দশটা বেজে গেলে হুইসেল বাজিয়ে গ্রিনএরো ছুটে যেতো দক্ষিণ দিগন্তে । রোদে ভিজে যেতে যেতে শৈশবের স্কুলে বড় বড় চোখ মেলে দেখতে তুমি ফুলেদে...
0
প্রেমমূলক
3375
সুখী প্রাণ
রবীন্দ্রনাথ ঠাকুর
জান না তো নির্ঝরিণী, আসিয়াছ কোথা হতে, কোথায় যে করিছ প্রয়াণ, মাতিয়া চলেছ তবু আপন আনন্দে পূর্ণ, আনন্দ করিছ সবে দান। বিজন-অরণ্য-ভূমি দেখিছে তোমার খেলা জুড়াইছে তাহার নয়ান। মেষ-শাবকের মতো তরুদের ছায়ে ছায়ে রচিয়াছ খেলিবার স্থান। গভীর ভাবনা কিছু আসে না তোমার কাছে, দিনরাত্রি গাও শুধু গান। বুঝি নরনারী মাঝে এমনি বিমল হিয়া আছে কেহ...
7
নীতিমূলক
476
শহীদী-ঈদ
কাজী নজরুল ইসলাম
১ শহীদের ঈদ এসেছে আজ শিরোপরি খুন-লোহিত তাজ, আল্লাহর রাহে চাহে সে ভিখ্: জিয়ারার চেয়ে পিয়ারা যে আল্লার রাহে তাহারে দে, চাহি না ফাঁকির মণিমানিক। ২ চাহি না ক’ গাভী দুম্বা উট, কতটুকু দান? ও দান ঝুট। চাই কোরবানী, চাই না দান। রাখিতে ইজ্জত্ ইসলামের শির চাই তোর, তোর ছেলের, দেবে কি? কে আছ মুসলমান? ৩ ওরে ফাঁকিবাজ, ফেরেব-বাজ,...
0
প্রেমমূলক
2651
গান দিয়ে যে তোমায়
রবীন্দ্রনাথ ঠাকুর
গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে চিরদিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে।কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো, চিনিয়ে দিল কত তারা হৃদ্‌গগনে। বিচিত্র সুখদুখের দেশে রহস্যলোক ঘুরিয়ে শেষে সন্ধ্যাবেলায় নিয়ে এল কোন্‌ ভবনে।৯ শ্রাবণ, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
3
ভক্তিমূলক
4332
বেহালাবাদকের জন্যে পঙ্‌ক্তিমালা
শামসুর রাহমান
আমার ভিতর রাশি রাশি নিউজপ্রিন্টের রোল ঢুকে গেছে সরাসরি, দ্যাখো আজ কেমন কাগুজে গন্ধ রয়েছে ছড়িয়ে সত্তাময়; হিজিবিজি লক্ষ লক্ষ অক্ষর বেজায় চেঁচামেচি করে, প্রায় অশ্লীলতা বলা যায়, আর কি অস্থির ওরা সর্বক্ষণ, ওরা ভীষণ কলহপরায়ণ। উন্মাতাল, বেহালাবাদক তুমি সুরে সুরে আমার ভিতর থেকে অই তাল তাল খসখসে নিউজপ্রিন্টের মণ্ড তুলে এনে ক্লি...
0
প্রেমমূলক
293
চিরশিশু
কাজী নজরুল ইসলাম
নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে। কোন্‌ নামের আজ প’রলি কাঁকনম বাঁধনহারায় কোন্‌ কারা এ।। আবার মনের মতন ক’রে কোন্‌ নামে বল ডাক্‌ব তোরে! পথ-ভোলা তুই এই সে ঘরে ছিলি ওরে এলি ওরে বারে বারে নাম হারায়ে।। ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি! ক্ষুধিত ঘর ভ’রলি এনে ছোট্ট হাতের একটু ননী। আজ যে শুধু নিবিড় সুখে কান্না-...
2
মানবতাবাদী
4471
শীতাতপ নিয়ন্ত্রিত মাথা
শামসুর রাহমান
শুভার্থীরা হামেশা আমার উদ্দেশে এইমতো নসিহত বর্ষণ করেন, ‘মাথা গরম কোরো না হে, যা দিনকাল পড়েছে, একটু সামলে সুমলে চলো। এমন কি যিনি আমার হৃদয়ে হাল্‌কা সুমা রঙের ম্যাক্সি-পরা শরীর এলিয়ে হাই তোলেন বিকেলবেলা, পছন্দ করেন ঘাসফড়িং, সরোবর এবং প্রবাল সিঁড়ির স্বপ্ন দেখতে, তিনিও নিত্য আমাকে পরামর্শ দেন অগ্নিবলয়ের পাশ কাটিয়ে কুলফি বর...
2
মানবতাবাদী
1907
আমি কথা রাখতে পারিনি
মহাদেব সাহা
তোমাদের সাথে কথা হয়েছিলো কচি লাউপাতা, ঘাসফুল, ভোরের শিশির বর্ষার স্রোতের ঘূর্ণি, ফুলজোড় নদী, রাতজাগা চাঁদ, শ্রাবণের উদাস আকাশ দুকূল ছাপানো জল, ঘন মেঘ, বর্ষনের রাত কথা হয়েছিলো আমি তোমাদের কথা লিখে রেখে যাবো; যে কৃষাণ প্রত্যহ সকালে উঠে মাঠে যায় একা বউটিকে ফেলে, রাখাল সজল চোখ গাভীগুলো চড়ায় একাকী ভাটিয়ালি গান গেয়ে যে মাঝি ...
5
প্রকৃতিমূলক
4652
ঐতিহাসিক
সুকান্ত ভট্টাচার্য
আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎঃ কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল? আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে ...
2
মানবতাবাদী
2358
আকাশতলে উঠল ফুটে
রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশতলে উঠল ফুটে আলোর শতদল। পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক্-দিগন্তরে, ঢেকে গেলো অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে, ভাই, আছি বসে - আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল।আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়। চার দিকে গান বেজে ওঠে, চার দিকে প্রাণ নেচে ছোটে, গগনভরা পরশখানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ-সাগ...
3
ভক্তিমূলক
3041
বর্ষার দিনে
রবীন্দ্রনাথ ঠাকুর
এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায় - এমন মেঘস্বরে          বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়।।          সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার। দুজনে মুখোমুখি          গভীর দুখে দুখি, আকাশে জল ঝরে অনিবার - জগতে কেহ যেন নাহি আর।।          সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে          আঁখির সুধ...
5
প্রকৃতিমূলক
1034
যে কামনা নিয়ে
জীবনানন্দ দাশ
যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা! খুঁজে মরি রূপ, ছায়াধূপ জুড়ি, রঙের মাঝারে হেরি রঙডুবি! পরাগের ঠোঁটে পরিমল-গুঁড়ি,- হারায়ে ফেলি গো দিশা! আমি প্রজাপতি-মিঠা মাঠে মাঠে সোঁদালে সর্ষেক্ষেতে; -রোদের সফরে খুঁজি নাকো ঘর, বাঁধি নাকো বাসা-কাঁপি থরথর। অতসী ছুঁড়ির ঠোঁটের উপর শুঁড়ির গেলাসে মেতে! আমি দক্ষিণা-দুলালীর বীণা...
0
প্রেমমূলক
1715
বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি
পূর্ণেন্দু পত্রী
বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি। নিজের বেদনা থেকে নিজেই ফোটায় পুস্পদল। নিজের কস্তরী গন্ধে নিজেই বিহ্বল। বিদীর্ণ বল্কলে বাজে বসন্তের বাঁশী বারংবার আত্মজ কুসুমন্ডলি সহস্র চুম্বনচিহ্নে অলল্কৃত করে ওষ্ঠতল। আমি একা ফুটিতে পারি না আমি একা ফোটাতে পারি না। রক্তের বিষাদ থেকে আরক্তিম একটি কুসুমও। আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো। ...
0
প্রেমমূলক
4962
মায়া
সুনীল গঙ্গোপাধ্যায়
মায়া যেন সশরীর, চুপে-চুপে মশারির প্রান্তে এসে জ্বালছে দেশলাই ভেতরে ঘুমন্ত আমি- বাতাস ও নিস্তব্ধতা এখন দর্শক রাত্রি এত স্নিগ্ধ, এত পরিপূর্ণ, যেন নদী নয়, স্বপ্ন নয়। স্বয়ং মায়ার হাত আমাকে আদর করে ঘুম পাড়ালো! আবার কৌতুকে মেতে মশারিতে জ্বালাবে আগুন সমস্ত জানলা বন্ধ, দরোজায় চাবি আহা কী মধুর খেলা, সশস্ত্র সুন্দর! আমাকে জাগাও ...
0
প্রেমমূলক
5035
যত দূরেই যাই
সুভাষ মুখোপাধ্যায়
আমি যত দূরেই যাই আমার সংগে যায় ঢেউয়ের মালা-গাঁথা এক নদীর নাম_ আমি যত দূরেই যাই। আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই।
6
স্বদেশমূলক
2573
কলরবমুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন
রবীন্দ্রনাথ ঠাকুর
কলরবমুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে, সেথা হতে উঠে এসো, কবি, পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা-দেবীরে বচনের অর্ঘ্য বিরচিয়া। দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এল; যে প্রহরগুলি ধ্বনি-পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে। আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলী সুরসভা হতে সেথা নৃত্যপরা অপ্সরকন্যার ব...
1
চিন্তামূলক
3782
আমি কি এমনই নষ্ট
শামসুর রাহমান
আমি কি এমনই নষ্ট? পুঁজ ঝরে নাসারন্ধ্র থেকে, কষ বেয়ে রক্ত পড়ে সারাক্ষণ? সমস্ত শরীরে দগদগে ক্ষত আর কিল্‌বিলে পোকা, ভাবো তুমি? আমাকে উগরে দিয়ে মৃত্যু কিয়দ্দূরে ব’সে আছে ফুলবাবু, ভুল ক’রে আনাড়ি তস্কর-প্রায় নিয়ে গিয়েছিলো শুইয়ে দিতে পুরানো কবরে। আমি কথা বল্‌লে বুঝি শ্মশানের ধোঁয়া তোমার দু’চোখে জ্বালা ধরায়, গড়ায় মেঝেময় পশুর গ...
0
প্রেমমূলক
1190
নারী ৫
তসলিমা নাসরিন
তিনকূলে কেউ নেই, ডাঙর হয়েই মেয়ে টের পেয়ে যায় অভাবের হিংস্র দাঁত জীবন কামড়ে ধরে ছিঁড়েখুঁড়ে খায়। যুবতী শরীর দেখে গৃহিনীরা সাধ করে ডাকে না বিপদ বেসুমার খিদে পেটে, নিয়তি দেখিয়েদেয় নারীকে বিপথ। দুয়ারে ভিক্ষার হাত বাড়ায়ে বেকার নারী তবু বেঁচে থাকে স্টেশনে কাচারি পেলে গুটিশুটি শুয়ে পড়ে মানুষের ফাঁকে এইসব লক্ষ ক...
2
মানবতাবাদী
3335
সত্যের আবিষ্কার
রবীন্দ্রনাথ ঠাকুর
কহিলেন বসুন্ধরা, দিনের আলোকে আমি ছাড়া আর কিছু পড়িত না চোখে, রাত্রে আমি লুপ্ত যবে শূন্যে দিল দেখা অনন্ত এ জগতের জ্যোতির্ময়ী লেখা।।   (কণিকা কাব্যগ্রন্থ)
4
রূপক
946
নির্জন সাক্ষর
জীবনানন্দ দাশ
তুমি তা জানো না কিছু—না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে; যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’— পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষ’য়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই; শুধু তার...
0
প্রেমমূলক
576
অজাতক
জয় গোস্বামী
—- ‘ভিতরে না…ভিতরে না… দেখো সাবধানে…’ —- ‘হ্যাঁ জানি। খেয়াল আছে। দেব না। দিচ্ছি না। ভয় নেই’ দাম্ভিক মেয়েটি ঠিক ওই সময় কত অসহায় আমাকে বিশ্বাস করেছিল।নিজের আনন্দ রাখতে মারের সাবধান রইল না। —- ‘যদি কিছু হয়ে যায়’ —- ‘ও কিছু হবে না।’ —- ‘ঠিক তো?’—- ‘না কিছু হবে না।’ শিকড় উপড়ে তুলতে দেরি হয়েছিল।ভাঙা গর্ভ থেকে টেনে বার করা অস...
9
শোকমূলক
354
পথের দিশা
কাজী নজরুল ইসলাম
চারিদিকে এই গুণ্ডা এবং বদমায়েসির আখ্‌ড়া দিয়ে রে অগ্রদূত, চ’লতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ ক’রে এই বক্র-পথের চক্রব্যুহ? উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহীরুহ? আজকে প্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধু চিল-শকুনি, এর মাঝে তুই আলোকে-শিশু কোন্‌ অভিযান ক’রবি, শুনি? ছুঁড়ছে পাথর, ছিটায় কাদা, কদর্যের এই হোর...
2
মানবতাবাদী
1273
বিরহ
দেওয়ান মমিনুল মউজদীন
এখন সন্ধ্যা, হৃদয় বন্ধ্যা যেই তুমি চলে গেলে যত ছিলো সুখ রাঙা কিংশুক নিয়ে গেলে অঞ্চলে । রোদ্রের ফণা বৃষ্টির কণা হয়ে ঝরে যার চোখে সে এখন দূরে রাতের শরীরে খোঁজে তার দয়িতকে ।
0
প্রেমমূলক
653
দাহ
জয় গোস্বামী
শরীর তো আছে। কিন্তু শরীরের মধ্যে আর অস্থিগুলি নেই। নরম উলের বল গড়িয়ে চলেছি পা দিয়ে যে দিকে মারবে,সেদিকেই যাব অগ্নিকুন্ডে গিয়ে পড়লে হতভম্ব বসে থাকব।বলব না : জ্বলেছি।
0
প্রেমমূলক
3990
কোনো তরুণকে
শামসুর রাহমান
উজ্জ্বল তরুণ তুমি দিয়ো না সর্বদা নিষ্ঠীবন, বিদ্রূপের বাছা বাছা তীর ছুঁড়ে তোমার সম্মুখে কম্পমান কাকতাড়ুয়ার দিকে। তরুণ, একদা তারও ছিল, যা তোমার আজকাল বন্দনীয় সাজ। চারটি দশক প্রেমিকার ওষ্ঠ ছিল চুম্বনের প্রতীক্ষায়, যখন তখন সে-ও আঙুলের ডগায় ফোটাতো চেষ্টাহীন নক্ষত্রের ফুল, মাটি খুঁড়ে জাগিয়েছে প্রস্রবণ, অলৌকিক দ্রাক্ষা রসে ভে...
0
প্রেমমূলক
4239
পূর্বাপর
শামসুর রাহমান
এ-কথা শিখেছি ঠেকে নিজের ‘মনকে চোখ ঠেরে মেলে না ফায়দা কোনো। যখন দুঃস্বপ্ন আসে তেড়ে জন্মান্ধ ষাঁড়ের মতো ক্রমাগত, মুছে যায় অপমৃত স্বপ্নের কুহক। মেঘে-ঢাকা স্তব্ধ আকাশের বুকে বিদ্যুৎ-ঝলক দেখা দিলে, অন্ধকার আরো বেশি লোভী হয়, নানা অমঙ্গলময় প্রতিচ্ছবি বারবার দেয় হানা ভ্রষ্ট মনে। অলৌকিকে সমর্পিত অগ্রজেরা নিশ্চিন্ত ঠিকানা সহজে ঠ...
1
চিন্তামূলক
388
বরষায়
কাজী নজরুল ইসলাম
আদর গর-গর বাদর দর-দর এ-তনু ডর-ডর কাঁপিছে থর-থর॥ নয়ন ঢল-ঢল [সজল ছল-ছল] কাজল-কালো-জল ঝরে লো ঝর ঝর॥ ব্যাকুল বনরাজি            শ্বসিছে ক্ষণে ক্ষণে সজনী! মন আজি          গুমরে মনে মনে। বিদরে হিয়া মম বিদেশে প্রিয়তম এ-জনু পাখিসম বরিষা জর-জর॥ [বিজুরি হানে ছুরি           চমকি রহি রহি বিধুরা একা ঝুরি            বেদনা কারে কহি।...
0
প্রেমমূলক
68
কোলাজ
আবিদ আনোয়ার
নীলের ডোরাকাটা সবুজ মাছরাঙা গেঁথেছে লাল ঠোঁটে রুপালি মৌরলা বেরুবে ছাইরঙা গলিত বিষ্ঠায় তবু সে নিয়তিকে লেজের চাঁটি মারে অপার নিষ্ঠায়                    জানালা খুলে ব’সে প্রায়শ রাতে দেখি আকাশে দল বেঁধে মেঘেরা খেলা করে হা-করা কালো তিমি চাঁদকে গিলে খায় আঁধার পেট ফুঁড়ে তবুও প্রাণপণে জোছনা ঝলকায়নিবিড় চাষী জানে মাটির কোপনতা ক...
1
চিন্তামূলক
1128
হে হৃদয় (অগ্রন্থিত)
জীবনানন্দ দাশ
হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী পারাপারহীন এক মোহনায় তরণীর ভিজে কাঠ খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মহোদধি। তোমার নির্জন পাল থেকে যদি মরণের জন্ম হয়, হে তরণী, কোনো দূর পীত পৃথিবীর বুকে ফাল্গুনিক তবে ঝরনার জল আজো ঢালুক নীরবে; বিশীর্ণেরা আঁজলায় ভরে নিক সলিলের মুক্তা আর মণি অন্ধকার সাগরের মরণকে নিষ্ঠা দিয়ে_ ঊষালোকে মাইক্রোফোনের মতো ...
1
চিন্তামূলক
2664
গৃহশত্রু
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি একাকিনী যবে চলি রাজপথে নব অভিসারসাজে, নিশীথে নীরব নিখিল ভুবন, না গাহে বিহগ, না চলে পবন, মৌন সকল পৌর ভবন সুপ্তনগরমাঝে-- শুধু আমার নূপুর আমারি চরণে বিমরি বিমরি বাজে। অধীর মুখর শুনিয়া সে স্বর পদে পদে মরি লাজে।আমি চরণশব্দ শুনিব বলিয়া বসি বাতায়নকাছে-- অনিমেষ তারা নিবিড় নিশায়, লহরীর লেশ নাহি যমুনায়, জনহীন পথ আঁধারে...
0
প্রেমমূলক
3437
হিমাদ্রির ধ্যানে যাহা
রবীন্দ্রনাথ ঠাকুর
হিমাদ্রির ধ্যানে যাহা স্তব্ধ হয়ে ছিল রাত্রিদিন, সপ্তর্ষির দৃষ্টিতলে বাক্যহীন শুভ্রতায় লীন, সে তুষারনির্ঝরিণী রবিকরস্পর্শে উচ্ছ্বসিতা দিগ্‌ দিগন্তে প্রচারিছে অন্তহীন আনন্দের গীতা।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
2006
তোমাকে
মহাদেব সাহা
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই, যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি, তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাইএভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি; তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না। তুমি এভাবে...
0
প্রেমমূলক
684
বৃষ্টি ভেজা বাংলা ভাষা
জয় গোস্বামী
কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে ? মাথার ওপর হাত রাখিনি তোমার চেয়েও সসংকোচে এগিয়ে গেছি তোমায় ফেলে ময়লা চটি, ঘামের গন্ধ নোংরা গায়ে, হলভরা লোক, সবাই দেখছে তার মধ্যেও হাত রেখেছ আমার পায়ে আজকে আমি বাড়ি ফিরেও স্নান করিনি স্পর্শটুকু রাখব বলে তোমার হাতের মুঠোয় ভরা পুস্করিণী পরিবর্তে কী দেব আর ? আমার শুধু দু’ চার পাতা...
6
স্বদেশমূলক
3227
যদি তোমার দেখা না পাই প্রভু
রবীন্দ্রনাথ ঠাকুর
যদি তোমার দেখা না পাই, প্রভু, এবার এ জীবনে তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দু হাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যদি অলস ভরে আমি পথের পরে যদি ধুলায় শয়ন পাতি ...
3
ভক্তিমূলক
663
পাগলী, তোমার সঙ্গে
জয় গোস্বামী
পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।মেঘে মে...
0
প্রেমমূলক
4583
তুলনায় সমালোচনা
শেখ ফজলুল করিম
শত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে। সুধালো, হে জ্ঞানী, আকাশের চেয়ে উচ্চতা বেশি কার? জ্ঞানী বলে, বাছা, সত্যের চেয়ে উঁচু নাই কিছু আর। পুনঃ সে কহিল, পৃথিবীর চেয়ে ওজনে ভারি কি আছে? জ্ঞানী বলে, বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে। জিজ্ঞাসে পুনঃ, পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত? জ্ঞান...
7
নীতিমূলক
1367
স্বপ্ন নব-ভৌগোলিক শিখা
নির্মলেন্দু গুণ
এখন আমার বয়স কত হবে? একশ? নব্বই? আশি? হায়রে আমার বেশি-বয়সের স্বপ্ন, আমার একশ হবে না । আমি ময়মনসিংহের কবি, নীরার একান্ত বাধ্য স্বামী, আমার বয়স পঁয়ত্রিশ, আমি ঢাকায় এসেছি স্বরচিত কবিতা পড়তে । আমার বড় ভাই পশ্চিম বাংলার, আমি স্বদেশের মায়ায় জড়ানো কবি ।আয়াতুল্লা খোমিনির মতো আমার মাথার চুলে ব্রহ্মজীবী শুভ্র-কাশদল, ফাল্গুনের হা...
1
চিন্তামূলক
3465
আমার চোখে বৃষ্টি ভিজছে খুব
রুদ্র গোস্বামী
ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুরআয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে আয় একটিবার তুই বুকের বারান্দায় আয় একটি বার তুই অভিমানে রাগে আয় একটিবার তুই বাকবিতণ্ডায়তোকে বুঝতে থাকার চেষ্টায় আমি পেরুচ্ছি রোদ্দুর আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুরআমার চোখে বৃষ্টি ভিজছে খুব ক্লান্ত পাতায় ঘুমের আফসোস আয় একট...
0
প্রেমমূলক
5028
জননী জন্মভূমি
সুভাষ মুখোপাধ্যায়
আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে -কখনও মুখ ফুটে বলি নি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনও কখনও কিনে আনতাম কমলালেবু -শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত আমার ভালাবাসার কথা মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।হে দেশ, হে আমার জননী- কেমন ক’রে তোমাকে আমি বলি!….
6
স্বদেশমূলক
3905
কথার জেরুজালেম
শামসুর রাহমান
এখন বলার কিছু নেই আর তাই থাকি আপাতত চুপচাপ, প্রায় বোবা, বলা যায়। তুমিও আগের মতো কথা পুষ্পসারে দাওনা ভরিয়ে ক্ষণে ক্ষণে আমার প্রহর আজ। যদিও কখক নই নিপুণ, তুখোড়, তবু ছিলো দীর্ঘস্থায়ী কথোপকথন আমাদের; ছিলো, মনে পড়ে, প্রহরে প্রহরে।এখন আমার চোখ কথা বলে, প্রতিটি আঙুলে সযত্বে সাজায় শূন্যে কথামালা, আমার বুকের রোমারাজি কথা হয়ে ফো...
2
মানবতাবাদী
3277
রূপসাগরে ডুব দিয়েছি-গীতাঞ্জলি
রবীন্দ্রনাথ ঠাকুর
রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি; ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী। সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। যে গান কানে যায় না শোনা সে গান সেথায় নিত্য বাজে, প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভামাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্...
3
ভক্তিমূলক