id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
2095 | লিরিকগুচ্ছ - ১৭ | মহাদেব সাহা | অভাব দিয়ে প্রিয়, তোমার
মুছিয়ে দিলাম মুখ,
ফোটেনি ফুল, ঝরেনি জল
ভেঙেছে যতো বুক!
তোমার চেয়ে সে-কথা ভালো
কে আর জানে প্রিয়,
না-থাকাগুলি দিয়েই তোমায়
করেছি স্মরণীয়! | 0 | প্রেমমূলক |
3359 | সাড়ে নটা | রবীন্দ্রনাথ ঠাকুর | সাড়ে নটা বেজেছে ঘড়িতে;
সকালের মৃদু শীতে
তন্দ্রাবেশে হাওয়া যেন রোদ পোহাইতেছে
পাহাড়ের উপত্যকা-নিচে
বনের মাথায়
সবুজের আমন্ত্রণ-বিছানো পাতায়।
বৈঠকখানার ঘরের রেড়িয়োতে
সমুদ্রপারের দেশ হতে
আকাশে প্লাবন আনে সুরের প্রবাহে,
বিদেশিনী বিদেশের কণ্ঠে গান গাহে
বহু যোজনের অন্তরালে।
সব তার লুপ্ত হয়ে মিলেছে কেবল সুরে তালে।
দেহহ... | 1 | চিন্তামূলক |
28 | বড়োবাবুর কাছে নিবেদন | অমিয় চক্রবর্তী | তালিকা প্রস্তুত
কী কী কেড়ে নিতে পারবে না-
হই না নির্বাসিত-কেরানি।
বাস্তুভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব।
যার এক খন্ড এই ক্ষুদ্র চাকরের আমিত্ব।
যতদিন বাঁচি, ভোরের আকাশে চোখ জাগানো,
হাওয়া উঠলে হাওয়া মুখে লাগানো।
কুয়োর ঠান্ডা জল, গানের কান, বইয়ের দৃষ্টি
গ্রীষ্মের দুপুরে বৃষ্টি।
আপন জনকে ভালোবাসা,
বাংলার স্মৃতিদীর্ণ বাড়ি-ফে... | 1 | চিন্তামূলক |
900 | চিরদিন শহরেই থাকি | জীবনানন্দ দাশ | চিরদিন শহরেই থাকি
পড়ে থাকি পাটের আড়তে
করি কেরানির কাজ—শুভে-লাভে যদি কোনোমতে
দিন যায় চ’লে
আকাশের তলে
নক্ষত্রেরা কয় কোন্ কথা
জোৎস্নায় প্রাণের জড়তা
ব্যথা কেন পায়
সে সব খবর নিয়ে কাজ কিবা হায়বিয়ে হয়েছিল কবে—মরে গেছে বউ
যদিও মহুয়া গাছে ফুটে ওঠে মৌ
একবার ঝরে গেলে তবু তারপর
মহুয়া মহুয়া তবু : কেরানির ঘর
কেরানির ঘর শুধু হায়
জীব... | 0 | প্রেমমূলক |
4457 | শব্দের সংস্রবে কতকাল | শামসুর রাহমান | শব্দের সংস্রবে কতকাল কেটে গেছে, মেলামেশা
ভালোবাসাবাসি
হয়েছে শব্দের সঙ্গে বারে বারে। দূর থেকে ওরা কেউ কেউ
বহুক্ষণ আড়চোখে তাকিয়ে থেকেছে, কতদিন কানামাছি
খেলার প্রস্তাব রেখে দিয়েছে সম্পট অকস্মাৎ
আমাকে কিছু না বলে। ধুলো কিংবা মেঘের আড়ালে
দূর দিগন্তের দিকে পলায়নপর
কাউকে কাউকে আমি উপড়ে এনেছি, বলা যায়,
মায়াবী উদ্যান থেকে। কেউ ... | 1 | চিন্তামূলক |
2298 | অঞ্চলের বাতাস | রবীন্দ্রনাথ ঠাকুর | পাশ দিয়ে গেল চলি চকিতের প্রায় ,
অঞ্চলের প্রান্তখানি ঠেকে গেল গায় ,
শুধু দেখা গেল তার আধখানি পাশ —
শিহরি পরশি গেল অঞ্চলের বায় ।
অজানা হৃদয়বনে উঠেছে উচ্ছ্বাস ,
অঞ্চলে বহিয়া এল দক্ষিণবাতাস ,
সেথা যে বেজেছে বাঁশি তাই শুনা যায় ,
সেথায় উঠিছে কেঁদে ফুলের সুবাস ।
কার প্রাণখানি হতে করি হায় – হায়
বাতাসে উড়িয়া এল পরশ – আভাস !
ওগো... | 0 | প্রেমমূলক |
2304 | অধরা | রবীন্দ্রনাথ ঠাকুর | অধরা মাধুরী ধরা পড়িয়াছে
এ মোর ছন্দবন্ধনে।
বলাকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি,
বাসা সুদূরের বনের প্রাঙ্গণে।
গত ফসলের পলাশের রাঙিমারে
ধরে রাখে ওর পাখা,
জরা শিরীষের পেলব আভাস
ওর কাকলিতে মাখা।
শুনে যাও বিদেশিনী,
তোমার ভাষায় ওরে
ডাকো দেখি নাম ধরে।ও জানে তোমারি দেশের আকাশ
তোমারি রাতের তারা,
তব যৌবন-উৎসবে ও যে
গানে গানে দেয় ... | 0 | প্রেমমূলক |
2601 | কৃষ্ণকলি | রবীন্দ্রনাথ ঠাকুর | কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-... | 4 | রূপক |
3377 | সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে | রবীন্দ্রনাথ ঠাকুর | সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে।
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে,
বারেক থামিয়া মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে।
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে
ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,
ধুলায় লুটানো নীরব আমার বীণা
... | 0 | প্রেমমূলক |
344 | নিত্য প্রবল হও | কাজী নজরুল ইসলাম | অন্তরে আর বাহিরে সমান নিত্য প্রবল হও!
যত দুর্দিন ঘিরে আসে, তত অটল হইয়া রও!
যত পরাজয়-ভয় আসে, তত দুর্জয় হয়ে ওঠো।
মৃত্যুর ভয়ে শিথিল যেন হয় তলোয়ার-মুঠো।
সত্যের তরে দৈত্যের সাথে করে যাও সংগ্রাম,
রণক্ষেত্রে মরিলে অমর হইয়া রহিবে নাম।
এই আল্লার হুকুম – ধরায় নিত্য প্রবল রবে,
প্রবলেই যুগে যুগে সম্ভব করেছে অসম্ভবে।
ভালোবাসেন না আ... | 2 | মানবতাবাদী |
1538 | সন্ধ্যাসংগীত, প্রভাতসংগীত | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | বায়বীয় চাঁদকে নিয়ে
এই আমাদের
শেষ কবিতা, আমরা লিখে দিলাম।
সময়ের জল-বিভাজিকায় দাঁড়িয়ে
মানবীয় চাঁদকে নিয়ে
এই আমাদের প্রথম কবিতা।
দূর থেকে চাঁদকে যাঁরা ভালবেসেছিলেন,
সেই প্রাচীন কবি ও প্রেমিকদের আমরা
শেষ বংশধর।
কাছে গিয়ে তার মৃত ওষ্ঠে যাঁরা
প্রেমে-প্রত্যয়ে-সংশয়ে-দ্বিধায় আলোড়িত
জীবনের
তপ্ত চুম্বন স্থাপনা করবেন,
সেই নবীন কব... | 1 | চিন্তামূলক |
1449 | তৈমুর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাজপথে ছিন্ন শব, ভগ্নদ্বার প্রাসাদে কুটিরে
নির্জন বীভৎস শান্তি, দলভ্রষ্ট আহত অশ্বের
চকিত খুরের শব্দ, মুমূর্ষুর আর্তকণ্ঠ, ফের
ভৌতিক স্তব্ধতা। শূন্য মসজিদের গম্বুজে খিলানে
রাত্রির নিঃসঙ্গ ছায়া নামে। প্রাণ-যমুনার তীরে
মৃত্যুর উৎসব সাঙ্গম বিহঙ্গ-হৃদয় ছিন্নপাখা।
নগরে গ্রামে ও গঞ্জে মসজিদে মন্দিরে সর্বখানে
দুরন্ত তাতার-দস্যু... | 4 | রূপক |
4578 | ট্রেন | শুভ দাশগুপ্ত | চার বুড়ো মানুষ
রোজ বিকেলে আগরপাড়া স্টেশনের
চার নম্বর প্ল্যাটফর্মে
অলস বসে থাকে, গল্প করে,
একদিন যখন বয়স কম ছিল, কাজ ছিল
তখনকার গল্প, স্মৃতি।
ট্রেন আসে, ট্রেন যায়
ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে
চলে যায় রাণাঘাট, শান্তিপুর, নৈহাটি, কৃষ্ণনগর॥প্রথম বুড়ো ভাবেঃ
একদিন বয়স ছিল। রোজ সকালে ধরতাম
আটটা বিয়াল্লিশ। ট্রেনের কা... | 1 | চিন্তামূলক |
3955 | কী তবে আমার কাজ | শামসুর রাহমান | কী তবে আমার কাজ? কেউ বলে, ময়দানে গিয়ে
স্টেজে উঠে আগুন-ঝরানো,
জনতা-জাগানো বক্তৃতায় মেতে ওঠো। কেউ
বলে, যত পারো লিফলেট লিখে সর্বত্র ছড়াও।এইসব পরামর্শ শুনে শুনে দু’বেলা কানের
পর্দা ফেটে যেতে চায়! উত্তেজক মিছিলে প্রায়শ
সোৎসাহে সামিল হয়ে স্লোগান ছড়ালে
হবে কি সার্থক এই মানব জীবন শান্তশিষ্ট এ বান্দার?বস্তুত এসব কাজে দক্ষতা দেখ... | 2 | মানবতাবাদী |
1142 | শহরনামা | টুটুল দাস | উচ্ছে বেগুন, সজনে ডাঁঠা
শ্যামাপদ’র থলি
ছুটির সকাল টানা ঘোমটা
রাতের পদাবলি।বৃষ্টি হঠাৎ, তুমুল ভিজে
ফুচকা’লার গাড়ি
পিছলে পড়া পাথর মেঝে
ঝাঁ চকচক বাড়ি।কাব্যি কাব্যি রাত্রি যাপন
বাক্সে বন্দি থাক
ঝড়োহাওয়া, আলগা বাঁধন
বিনুনি উড়ে যাক।হারমোনিয়াম অবহেলায়
ধূলোবালির ফাঁদে
পর-স্ত্রীর ‘হঠাৎ দেখা’য়
রবীন্দ্রনাথ কাঁদে।এই শহরে সকাল নামে... | 5 | প্রকৃতিমূলক |
718 | স্নান করে উঠে কতক্ষণ | জয় গোস্বামী | স্নান করে উঠে কতক্ষণ
ঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা
মন্দিরের পিছনে পুরনো
বটগাছ। ঝুরি।
ফাটধরা রোয়াকে কুকুর।
অনেক বছর আগে রথের বিকেলে
নৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটা
এতক্ষণে, জল থেকে
সে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায়
সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে
কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের মহাদেবও ... | 9 | শোকমূলক |
4594 | প্রেমিক | শ্রীজাত | ওই কথা কি এভাবে কেউ বলতে পারে?
হঠাৎ করে, সিড়ির বাঁকে, অন্ধকারেনিশ্বাস নাক গন্ধ পোহায়, চনমিয়া…
ঘুপচি মতাে মুঠোর ভেতর একলা টিয়াছটফটাচ্ছে দেখতে পাচ্ছি। চাই না উড়ান?
ঠাকুর ঘরের চাল থেকে পাহাড়চূড়া?ঠোটের উপর ঘাম মুছে নাও। ডাকছে নীচে।
নখের ঘরে কেটেছে হাত, ওষুধ মিছে।বুকটুকুনির ওঠানামায় ধুকপুকুনি
জড়িয়ে নেওয়ার মন হলে ... | 0 | প্রেমমূলক |
3093 | বিদেশী ফুলের গুচ্ছ – ৫ | রবীন্দ্রনাথ ঠাকুর | ১
গোলাপ হাসিয়া বলে, “আগে বৃষ্টি যাক চলে,
দিক দেখা তরুণ তপন–
তখন ফুটাব এ যৌবন।’
গেল মেঘ, এল উষা, আকাশের আঁখি হতে
মুছে দিল বৃষ্টিবারিকণা–
সে তো রহিল না।
কোকিল ভাবিছে মনে, “শীত যাবে কত ক্ষণে,
গাছপালা ছাইবে মুকুলে–
তখন গাহিব মন খুলে।’
কুয়াশা কাটিয়া যায়, বসন্ত হাসিয়া চায়,
কানন কুসুমে ভরে গেল–
সে যে মরে গেল!২
এত শীঘ্র ফুটিলি... | 5 | প্রকৃতিমূলক |
4426 | যেতে-যেতে বড় ক্লান্ত | শামসুর রাহমান | অনেকটা পথ একা হেঁটে যেতে-যেতে বড় ক্লান্ত
হয়ে যেন ঢ’লে পড়ি বালির লুকানো
মৃত্যুফাঁদে। গা বেয়ে শীতল
ঘর্ম-স্রোত বয়ে যেতে থাকে।
কী করি? কী করি?-প্রশ্ন বারবার
হানা দেয় অন্তরের একান্ত শোণিতে।এই যে এখানে আমি তোমার দুয়ারে ভোরবেলা,
দুপুর, বিকেল আর সন্ধ্যায়, গভীর
রাত্তিকে ভিখিরি হয়ে পড়ে থাকি একা,
সে শুধু ঝঙ্কৃত কিছু শব্দাবলি কাগজ... | 1 | চিন্তামূলক |
4625 | বয়স | সলিল চৌধুরী | এমনও মুহূর্ত আসে
মনে হয়
হাজার বছর ধরে বাঁচার যে সুখ
এ মুহূর্তে তাই পেয়ে গেছি –
সে হিসেবে আমার বয়স
কয়েক সহস্র কোটি অর্বুদেরও
প্রায় কাছাকাছি।
অন্যথায় এমনও বলতে পারো
যে ক’টি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে…
সে ক’টি মুহূর্ত শুধু
আমি বেঁচে আছি | 0 | প্রেমমূলক |
606 | ওই কালস্রোত | জয় গোস্বামী | ওই কালস্রোত। আমি
সিমেন্ট বাঁধানো পাড় থেকে
হাত ডোবাই।
আমার আঙুল গলে যায়। কব্জি, বাহু
গলে যায়। ঘাড়ের উপরে মুণ্ডু নিয়ে
আমি হাত-পা-কাটে জগন্নাথ
নদী-নালা আঁকা এক ঘুরন্ত বলের পিঠে
বসে থাকি।
শূন্যে পাক খাই। | 1 | চিন্তামূলক |
2712 | জন্মদিন | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমরা রচিলে যারে
নানা অলংকারে
তারে তো চিনি নে আমি,
চেনেন না মোর অন্তর্যামী
তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা।
বিধাতার সৃষ্টিসীমা
তোমাদের দৃষ্টির বাহিরে।
কালসমুদ্রের তীরে
বিরলে রচেন মূর্তিখানি
বিচিত্রিত রহস্যের যবনিকা টানি
রূপকার আপন নিভৃতে।
বাহির হইতে
মিলায়ে আলোক অন্ধকার
কেহ এক দেখে তারে, কেহ দেখে আর।
খণ্ড খণ্ড... | 1 | চিন্তামূলক |
3717 | অস্ত্রে আমার বিশ্বাস নেই | শামসুর রাহমান | কস্মিনকালেও অস্ত্রে আমার বিশ্বাস নেই।
না ছোরা, না ভোজালি, না সড়কি না বল্লম
না তলোয়ার না বন্দুক-
কোনা কিছুরই প্রয়োজন নেই আমার।
আমি মারমুখো কোনো লোক নই।
বালক বয়সেও আমি কোনো ফড়িং-এর
পাখনা ছিঁড়িনি,
প্রজাপতিকে আলপিন দিয়ে
আটকে রাখিনি কাগজে।
কখনো উড়ন্ত কিংবা গাছের ডালে বসে-থাকা
কোনো পাখির প্রতি তাক করিনি
বন্দুকের চকচকে নল।ছায়... | 2 | মানবতাবাদী |
4264 | প্রেমের পদাবলী | শামসুর রাহমান | ১
তোমার চোখের মতো আমি দেখিনি কখনো,
তোমার ঠোঁটের মতো ঠোঁটে ওষ্ঠ করিনি স্থাপন
কোনোদিন, তোমার বুকের পাখি একদা ধ্বনিত এ
জীবনে।
তোমার চুলের মতো চুল কোথাও কি এরকম
ছায়া দেয় ক্লান্তির প্রহরে? মুছে ফেলে হিংস্র
দুঃস্বপ্নগুলোকে?
এই যে কবিতা লিখে সত্যের অধিক সত্য রটিয়ে দিলাম
সারা বাংলাদেশে, তার মর্মকথা তুমিই জানো না।২
বালিকা-বয়সে ... | 0 | প্রেমমূলক |
2790 | তোমার দয়া যদি চাহিতে নাও জানি | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমার দয়া যদি
চাহিতে নাও জানি
তবুও দয়া করে
চরণে নিয়ো টানি।
আমি যা গড়ে তুলে
আরামে থাকি ভুলে
সুখের উপাসনা
করি গো ফলে ফুলে–
সে ধুলা-খেলাঘরে
রেখো না ঘৃণাভরে,
জাগায়ো দয়া করে
বহ্নি-শেল হানি।সত্য মুদে আছে
দ্বিধার মাঝখানে,
তাহারে তুমি ছাড়া
ফুটাতে কে বা জানে।
মৃত্যু ভেদ করি’
অমৃত পড়ে ঝরি’,
অতল দীনতার
শূন্য উঠে ভরি’
পতন-ব্যথা মা... | 3 | ভক্তিমূলক |
3895 | কখনও হাটে নেই | শামসুর রাহমান | কখনও হাটে নেই, মাঠেও নেই, শুধু
মগ্ন থাকে একা নিজের মতো।
গহন সত্তায় যেন কে মঠবাসী
পেতেছে আস্তানা, হৃদয়ে ক্ষত।দিবস দাবানল, ক্ষুধিত আগুনের
হল্কা বয়ে যায় একলা ঘরে
ঘনিয়ে এলে রাত খরায় ছারখার
দগ্ধ আত্মায় বৃষ্টি ঝরে।মানসে ঈগলের অহংকার-মণি,
সুদূর নীলিমার অন্ত নেই।
নীলিমা ছুঁয়ে ছেনে জমিনে ফিরে আসে
জীবনপরায়ণ সন্ত সেই।করে না চেচাঁ... | 1 | চিন্তামূলক |
3381 | সুসময় | রবীন্দ্রনাথ ঠাকুর | শোকের বরষা দিন এসেছে আঁধারি—
ও ভাই গৃহস্থ চাষি, ছেড়ে আয় বাড়ি।
ভিজিয়া নরম হল শুষ্ক মরু মন,
এই বেলা শস্য তোর করে নে বপন। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3505 | অলীক স্বপ্ন | রেদোয়ান মাসুদ | অলীক স্বপ্ন
__ রেদোয়ান মাসুদ
যতোটা না কাছের ছিলাম
তার চেয়ে অনেক বেশি দূরের হয়ে গেলাম।
আপন ভেবেই কাছে টেনেছিলাম
আপন ভেবেই ঝিনুকের মত আগলে রেখেছিলাম
বুকের মাঝে, অতল তলে।
জানা ছিল না জমে থাকা
ভালোবাসার মাঝে কখনও আবার
সূর্যের রশ্মি উকি দিবে,
আর গলে গলে ক্ষয়ে পড়বে
ঝর্ণার মত চোখের কনা দিয়ে।
শুধু জানা ছিল হৃদয়ের গভীরে
শীতল আব... | 0 | প্রেমমূলক |
4352 | ভোরবেলা চোখ মেলতেই | শামসুর রাহমান | ভোরবেলা চোখ মেলতেই দেখি আকাশে কালো মেঘের
জটলা। মেঘ গলছে বৃষ্টি হয়ে, ঘুমের ঘ্রাণময় মন
ভিজতে থাকে। রাতে স্বপ্নে দেখেছিলাম তুমি এসেছ আমার কাছে
কদম কানন পেরিয়ে সেই নীল যমুনার তীর ঘেঁষে কত দূর থেকে।
জাগরণের এই মুহূর্তে হঠাৎ তোমাকে কাছে পাওয়ার জন্যে আমার
হৃদয় হলো কদম ফুল। আকাশের ঘনকৃষ্ণ মেঘ আর রাধা-
বিদ্যুৎ দেখি। তারপর নেমে-... | 0 | প্রেমমূলক |
2058 | ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে | মহাদেব সাহা | ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে
উদ্যত বাহুর চাপে, ধুলোমাটি কাদা লেগে গায়ে
শীতেতাপে ঝরে গেছে তার বর্ণ, মেধা
স্পর্শ করে আশি এই প্রেমহীন নারীর শরীর
মৃত চুল, উত্তাপবিহীন কিছু বয়সের ধুলো,
নীলাঞ্জনশোভিত নারীর মুখ
ফিকে থির পলকবিহীন
দুই চোখ খেয়ে গেছে পৌষের দুই বুড়ো কাক
তাহাকেই ধরে আছি, বেঁধে আছি
অসহায় স্তব্ধ আলিঙ্গনে ;
সহু বছ... | 0 | প্রেমমূলক |
167 | চৈত্রে | উৎপল কুমার বসু | ১নিঃসঙ্গ দাঁড়ের শব্দে চলে যায় তিনটি তরণী |শিরিষের রাজ্য ছিল কূলে কূলে অপ্রতিহত
যেদিন অস্ফুট শব্দে তারা যাবে দূর লোকালয়ে
আমি পাবো অনুপম, জনহীন, উর্বর মৃত্তিকাতখন অদেখা ঋতু বলে দেবে এই সংসার
দুঃখ বয় কৃষকের | যদিও সফল
প্রতিটি মানুষ জানে তন্দ্রাহীনতায়
কেন বা এসেছো সব নিষ্ফলতা, কবিতা তুমিও,নাহয় দীর্ঘ দিন কেটেছিল তোমার অপ্র... | 1 | চিন্তামূলক |
3351 | সমুখে শান্তিপারাবার | রবীন্দ্রনাথ ঠাকুর | সমুখে শান্তিপারাবার,
ভাসাও তরণী হে কর্ণধার।
তুমি হবে চিরসাথি,
লও লও হে ক্রোড় পাতি,
অসীমের পথে জ্বলিবে
জ্যোতি ধ্রুবতারকার।মুক্তিদাতা, তোমার ক্ষমা, তোমার দয়া
হবে চিরপাথেয় চিরযাত্রার।হয় যেন মর্ত্যের বন্ধন ক্ষয়,
বিরাট বিশ্ব বাহু মেলি লয়,
পায় অন্তরে নির্ভয় পরিচয়
মহা-অজানার। (শেষ লেখা কাব্যগ্রন্থ) | 3 | ভক্তিমূলক |
4612 | ছিন্নমুকুল | সত্যেন্দ্রনাথ দত্ত | সবচেয়ে যে ছোটো পিঁড়িখানি
সেইখানি আর কেউ রাখেনা পেতে,
ছোট থালায় হয় নাকো ভাত বাড়া,
জল ভরে না ছোট্ট গেলাসেতে;
বাড়ির মধ্যে সব-চেয়ে যে ছোটো
খাবার বেলা কেউ ডাকে না তাকে,
সব-চেয়ে যে শেষে এসেছিল,
তারই খাওয়া ঘুচেছে সব-আগে ।সব-চেয়ে যে অল্পে ছিল খুশি
খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে,
সেই গেছে, হায়, হাওয়ার সঙ্গে মিশে,
দিয়ে গেছে, জায়গ... | 9 | শোকমূলক |
2143 | ময়ূরী | মাইকেল মধুসূদন দত্ত | ১ তরুশাখা উপরে, শিখিনি,
কেনে লো বসিয়া তুই বিরস বদনে?
না হেরিয়া শ্যামচাঁদে, তোরও কি পরাণ কাঁদে,
তুইও কি দুঃখিনী!
আহা!কে না ভালবাসে রাধিকারমণে?
কার না জুড়ায় আঁখি শশী, বিহঙ্গিনি?২ আয়,পাখি,আমরা দুজনে
গলা ধরাধরি করি ভাবি লো নীরবে;
নবীন নীরদে প্রাণ; তুই করেছিস্ দান---
সে কি তোর... | 3 | ভক্তিমূলক |
3754 | আমার আস্তিনে | শামসুর রাহমান | আমার আস্তিনে আমি লুকিয়ে রাখিনি কোনো ছুরি,
কোমরে রিভলবার নেই অথবা শিশিতে বিষ
নেই এক ফোঁটা, নেই হাতে বাঘ্নখ কিংবা শিস
দিতে দিতে কাউকেও আস্তে সুস্থে কাস্তে কি হাতুড়ি
দিয়ে ফৌত করিনি কখনো কিংবা ছলনা চাতুরী
মূলধন ক’রে কোনো শক্রূকেও বলির মহিষ
বানাইনি, কস্মিনকালেও আমি করিনি কুর্নিশ
স্বৈরাচারী লৌহ মানবকে অন্তরালে। লুকোচুরিখেলে... | 1 | চিন্তামূলক |
2071 | মানুষ বড়ো ক্রন্দন জানে না | মহাদেব সাহা | সবাই কলহে পটু, মানুষ বড়ো পছন্দ করে না
তবু দেখো মা তোমার উদ্দেশ্যে নীরবে এই
কবিতার দীঘৃ অশ্রুপাত
কেউ সে-কথা জানে না, শুধু আমি জানি এই কবিতা
তোমারই জন্য কতো ভাসিয়েছে বুক।
যাদের ব্যথিত ভেবে এতোদিন প্রকৃতিকে উপেক্ষা করেছি
ভেবেছি যাদের চোখ শ্রাবণের জলভরা নদী,
আজ দেখি তাদের চোখে একবিন্দু শিশিরও জমেনি
অনুভূতিহীন সেইসব চোখে শু... | 1 | চিন্তামূলক |
500 | সান্তনা | কাজী নজরুল ইসলাম | চিত্ত- কুঁড়ি- হাস্না- হানা মৃত্যু- সাঁঝে ফুটলো গো!
জীবন- বেড়ায় আড়াল ছাপি' বুকের সুবাস টুটলো গো!
এই ত কারার প্রাকার টুটে'
বন্দী এল বাইরে ছুটে,
তাই ত নিখিল আকুল- হৃদয় শ্মশান- মাঝে জুটল গো!
ভবন- ভাঙ্গা আলোর শিখায় ভূবন রেঙ্গে উঠলো গো।স্ব-রাজ দলের চিত্ত- কমল লুটল বিশ্বরাজের পায়,
দলের চিত্ত উঠলো সুটে শতদলের শ্বেত আভায... | 6 | স্বদেশমূলক |
4465 | শাশ্বতীর আঁচল | শামসুর রাহমান | শাশ্বতীর আঁচল মুঠোয় আনার ব্যাকুলতা নিজিনস্কি-নাচ
আকাশ কালপুরুষ আর মাটি
গাছপালা নদীনালা পালতোলা নৌকা
আলোজ্বলা ফ্ল্যাট ক্ষয় রোগীর পাঁজরবৎ
পুরানো বাড়ি শ্যামা পাখি বিখ্যাত গ্রন্থমালা কবিতা
এবং কয়েকটি প্রিয় মুখ আমার নিজস্ব জগৎআমার হাত আর শাশ্বতীর আঁচলের মাঝে
আছে-কি নেই সেতু কম্পমান ঝালর
আকাশ বলে এমন একদিন আসবে
আমি তোমার থাক... | 4 | রূপক |
711 | সিদ্ধি, | জয় গোস্বামী | সিদ্ধি, জবাকুসুম সংকাশ
মাথার পিছনে ফেটে পড়েদপ করে জ্বলে পূর্বাকাশ
(…?) মাথায় রক্ত চড়েসিদ্ধি, মহাদ্যুতি–তার মুখে
চূর্ণ হয় যশের হাড়মাসহোমাগ্নিপ্রণীত দুটি হাত
আমাতে সংযুক্ত হয়, বলে:বল তুই এই জলেস্থানে
কী চাস? কেমনভাবে চাস?আমি নিরুত্তর থেকে দেখি
সূর্য ফেটে পড়ে পূর্ণ ছাইছাই ঘুরতে ঘুরতে পুনঃপুন
এক সূর্য সহস্র জন্মায়সূর্যে সূ... | 1 | চিন্তামূলক |
3682 | অথচ তোমার মধ্যে | শামসুর রাহমান | ছায়াতেই থেকো তুমি, বাইরে যেও না। ইদানীং
রোদ্রে বড় বেশি আঁচ, উপরন্তু পাজীর পা ঝাড়া
এ সময়, কী বেয়াড়া লোকজন। এ পাড়া ও পাড়া
সর্বত্র লুটেরা ঘোরে, আর কত যে পার্টি মিটিং,
বশ্ম্বদ, কবন্ধ তো বটে, চলে বিরামবিহীন।
আড়ালে থাকবে তুমি নির্বিবাদে, কোমল রাত্তিরে
বলবো তোমার কানে কানে কথা, জোনাকির ভিড়ে,
মল্লিকার কাছে যাবো, স্বপ্ন-মসলিনে... | 0 | প্রেমমূলক |
1778 | ঝরোকা | ফররুখ আহমদ | সকল রুদ্ধ ঝরোকা খুলে দাও
খুলে দাও সকল রুদ্ধ দরোজা।
আসুক সাত আকাশের মুক্ত আলো
আর উচ্ছল আনন্দের মত
বাগে এরেমের এক ঝাঁক মৌমাছি .. ..
যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকে
আমি চিনে নিতে পারি
রক্তমনির চেয়েও লাল সুনভিত
একটি তাজা রক্ত গোলাপ;
আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো
দাউদের পুত্র সোলায়মানের মতো
কেননা দ্বিধা-দ্বন্দ্বের... | 2 | মানবতাবাদী |
1496 | বুকের মধ্যে চোরাবালি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অন্ধকারের মধ্যে পরামর্শ করে
গাছগাছালি,
আজ এই রাত্রে কার ভাল আর
মন্দ কার।
হাওয়ার ঠাণ্ডা আঙুল গিয়ে স্পর্শ করে
ঠিক যেখানে
বুকের মধ্যে নদী, নদীর বুকের মধ্যে
চোরাবালি।
স্রোতের টানে
আশিরনখ শিউরে ওঠে অন্ধকার। | 4 | রূপক |
3947 | কিছু না কিছু নিয়ে | শামসুর রাহমান | কিছু না কিছু নিয়ে ভাবনা থেকেই যায় শেষ তক
করুরি কাজে যখন নিমজ্জিত
মনে হয় কিছু ভাবার নেই অথচ
তখনও মগজে চিন্তা-ভ্রমরের গুঞ্জরণকখন ভোকাট্রা চাকরির প্রবঞ্চক ঘুড়ি
ভিসা অফিসে লাইনে দাঁড়ানোর ঝুট ঝামেলা
প্রবাসে কন্যার সুবিধা-অসুবিধার জটাজাল
কনিষ্ঠার বিয়ের ফুল ফুটেও ফুটছে নাবাইয়োস্ফিয়ারে আমরা পরস্পর জড়ানো
পরিবেশের উপর লাগাতার ব... | 2 | মানবতাবাদী |
1953 | কবিতা | মহাদেব সাহা | তোমার কাছে আমি যে কবিতা শুনেছি
এখন পর্যন্ত তা-ই আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি;
যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও, মঞ্চেও
তোমাকে কেউ কখনো দেখেনি,
তোমার কণ্ঠস্বরও এমন কিছু অসাধারণ নয়
বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনো ভুল উচ্চারণ করো
যেমন …… না থাক, সেসব তালিকা এখানে নিষপ্রয়োজন,
অনেক কথাতেই আঞ্চলিকতার টান থাকাও অস্বা... | 0 | প্রেমমূলক |
4007 | গদ্য কবিতার চালে | শামসুর রাহমান | দুপুরবেলা খেলাচ্ছলে কোথায় যে যাচ্ছিলাম
আস্তে সুস্থে, কী খেয়াল হলো
হঠাৎ ঢুকে পড়লাম
স্টেডিয়ামের বইয়ের দোকানে, সেখানেই
দেখা তোমার সঙ্গে। নিমেষে দুপুরের অধিক ঝলোমলো
হয়ে উঠলো দুপুর; তোমার চোখে চোখ পড়তেই
ভাবি, অনন্তকালের রঙ কি শাদা
পায়রার মতো? নাকি সমুদ্রের জলরাশির মতো
নীল? অনন্তকাল কি অপরূপ তালে-বাঁধা
কোনো ধ্রুপদী নাচ? সম্ভ... | 1 | চিন্তামূলক |
1853 | বাংলাটা ঠিক আসে না | ভবানীপ্রসাদ মজুমদার | ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।... | 10 | ব্যঙ্গাত্মক |
2936 | পর ও আত্মীয় | রবীন্দ্রনাথ ঠাকুর | ছাই বলে, শিখা মোর ভাই আপনার,
ধোঁওয়া বলে, আমি তো যমজ ভাই তার।
জোনাকি কহিল, মোর কুটুম্বিতা নাই,
তোমাদের চেয়ে আমি বেশি তার ভাই। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3797 | আসলে তা’ নয় | শামসুর রাহমান | ছিঃ। লোকটা কি আহাম্মকরে বাবা,
‘সোজা আঙুলে ঘি ওঠে না’ বাক্যটি সেই ছেলেবেলা থেকে
শুনে শুনেও পড়ন্ত বেলায়
তার কোনো আক্কেল হলো না। হিঃ হিঃ হিঃ।ভেবেছিলো, সবকিছুই চলে সরল রেখায়; আসলে যে তা’ নয়, এটা বুঝতে বুঝতে
ওর জীবন এলিয়ে পড়েছে
গোধূলি আকাশে। কিন্তু, বুঝলে কি হবে?
এই এখনো পথে বেরুলে সে চমকে ওঠে ক্ষণে ক্ষণে,
ভড়কে যায়। কী মুশক... | 4 | রূপক |
4883 | চে গুয়েভারার প্রতি | সুনীল গঙ্গোপাধ্যায় | চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়
আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা
আত্মায় অভিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ
শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস
চে, তোমার মৃত্যু আমাকে অপরধী করে দেয়-
বোলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা
তোমার ছিন্নভিন্ন শরীর
তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে
নেমে গেছে
শুকনো রক্তের রেখা
চোখ দুটি চেয়ে আছে
সে... | 2 | মানবতাবাদী |
3011 | ফসল কাটা হলে সারা মাঠ হয়ে যায় ফাঁক | রবীন্দ্রনাথ ঠাকুর | ফসল কাটা হলে সারা মাঠ হয়ে যায় ফাঁক;
অনাদরের শস্য গজায়, তুচ্ছ দামের শাক।
আঁচল ভরে তুলতে আসে গরিব-ঘরের মেয়ে,
খুশি হয়ে বাড়িতে যায়, যা জোটে তাই পেয়ে।
আজকে আমার চাষ চলে না, নাই লাঙলের বালাই;
পোড়ো মাঠের কুঁড়েমিতে মন্থর দিন চালাই।
জমিতে রস কিছু আছে, শক্ত যায় নি আঁটি;
ফলায় না সে ফল তবুও সবুজ রাখে মাটি।
শ্রাবণ আমার গেছে চলে, না... | 4 | রূপক |
810 | অনন্ত জীবন যদি পাই আমি | জীবনানন্দ দাশ | অনন্ত জীবন যদি পাই আমি তাহ’লে অনন্তকাল একা
পৃথিবীর পথে আমি ফিরি যদি দেখিবো সবুজ ঘাস ফুটে উঠে
দেখিবো হলুদ ঘাস ঝরে যায় দেখিবো আকাশ শাদা হয়ে উঠে ভোরে-
ছেঁড়া মুনিয়ার মত রাঙা রক্ত—রেখা লেগে থাকে বুকে
তার সন্ধ্যায়—বারবার নক্ষত্রের দেখা পাবো আমি;
দেখিবো অচেনা নারী আলগা খোঁপার ফাঁস খুলে ফেলে চলে যায়
মুখে তার নাই আহা গোধূলির নর... | 0 | প্রেমমূলক |
1865 | পড়ালেখা করে যেই | মদনমোহন তর্কালঙ্কার | লেখা পড়া করে যেই।
গাড়ী ঘোড়া চড়ে সেই।।
লেখা পড়া যেই জানে।
সব লোক তারে মানে।।
কটু ভাষী নাহি হবে।
মিছা কথা নাহি কবে।।
পর ধন নাহি লবে।
চিরদিন সুখে রবে।।
পিতামাতা গুরুজনে।
সেবা কর কায় মনে।। | 7 | নীতিমূলক |
3789 | আরণ্যক | শামসুর রাহমান | দেবদূতদের প্রিয় ছিল, বলা যায়, সেই
বন, ওরা ওড়াতেন রঙিন বেলুন
মাঝে-মাঝে বনের ভেতর। বলতেন, ঈশ্বর দেখুন
কী রকম সাজিয়ে রেখেছি এই
বনরাজিনীলা। তারপর
পরস্পর
হাত ধরে গোল হয়ে নাচে মেতে খানিক সময়
দিতেন কাটিয়ে
বস্তুত স্বপ্নের ঘোরে। আনন্দ অক্ষয়
ভেবে ছায়াদের নিয়ে
ইন্দ্রিয়বিলাসে মগ্ন হতেন হ্রদের তীরে। কেউ
কেউ অবসাদে জলে ঢিল ছুড়ে জাগা... | 4 | রূপক |
2044 | ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস | মহাদেব সাহা | কতোদিন কোথাও ফোটে না ফুল, দেখি শুধু
অস্ত্রের উল্লাস
দেখি মার্চপাস্ট, লেফট রাইট, কুচকাওয়াজ ;
স্বর্ণচাঁপার বদলে দেখি মাথা উঁচু করে আছে হেলমেট
ফুলের কুঁড়ির কোনো চিহ্ন নেই, গাছের আড়ালে থেকে
উঁকি দেয় চকচকে নল,
যেখানে ফুটতো ঠিক জুঁই, বেলি, রঙিন গোলাপ
এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ ও বুলেট ;
প্রকৃতই ফুলের দুর্ভিক্ষে আজ বির... | 2 | মানবতাবাদী |
120 | কবির | আল মাহমুদ | হয়তো-বা স্বপ্ন ছিলো। ঘুমঘোরে মিথ্যার ম্যাজিক
আমাকে দেখিয়ে ছিলো বাষ্পরুদ্ধ চেহারা তোমার।
পাখির বিলাপে ভরা ঘোরলাগা গ্রামের কুটিরে
একটি বালক শুধু শুনেছিলো নদীর রোদন।
এখন সে পাড়ি দেয় সপ্তসিন্ধু, দশদিকে চোখ
মায়ার কাজলে ভেজা দৃষ্টি তার ক্লান্তির রুমালে
মুছে নিয়ে ঘরে এসে দেখে কেউই অপেক্ষায় নেই।তার কোন দেশ নেই। নিরুপায় ভিসার ... | 4 | রূপক |
2339 | অযোগ্যের উপহাস | রবীন্দ্রনাথ ঠাকুর | নক্ষত্র খসিল দেখি দীপ মরে হেসে।
বলে, এত ধুমধাম, এই হল শেষে!
রাত্রি বলে, হেসে নাও, বলে নাও সুখে,
যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
415 | ভজন | কাজী নজরুল ইসলাম | চিরদিন কাহারো
সমান নাহি যায়।
আজিকে যে রাজাধিরাজ
কাল সে ভিক্ষা চায়।।অবতার শ্রীরাম
যে জানকীর পতি
তারো হ'ল বনবাসা
রাবণ-কর দুর্গতি।
আগুনেও পুড়িল না
ললাটের লেখা হায়।।স্বামী পঞ্চ পান্ডব,
সখা কৃষ্ণ ভগবান,
দুঃশাসন করে তবু
দ্রৌপদীর অপমান।
পুত্র তার হ'ল হত
যদুপতি যার সহায়।।মহারাজ শ্রীহরিশ্চন্দ্র
রাজ্যদান করে শেষ
শ্মশান- রক্ষী হয়... | 1 | চিন্তামূলক |
4039 | ঘুম ভেঙে গেলে | শামসুর রাহমান | মধ্যরাতে ঘুম ভেঙে গেলে স্মৃতি মুড়ি দিয়ে শুই
পাশ ফিরে, দেয়ালে নজর, যেন সেখানে স্বপ্নের
কিছু টুকরো লেগে আছে। কারো হাতে ঘড়ি দোল খায়,
জানালা-পেরুনো হাওয়া মেশেনিদ্রাছুট শরীরে আমার, বোধাতীত
বোধ তৈরি করে ভিন্ন পরিবেশ, অদূরে দাঁড়ানো
কেউ, হাতে ফলময় স্বর্ণথালা দূর তাহিতির,
আমি তাকে শনাক্ত করায় উদাসীন, বেড়ালের ছায়া দেখি।উপর কাঠাম... | 0 | প্রেমমূলক |
4140 | তোমার নাম এক বিপ্লব | শামসুর রাহমান | আগুনে-পোড়া তরঙ্গের মতো আমার স্বপ্নগুলোকে
গোছানোর ব্যগ্রতায় অধিক
এলোমেলো করে ফেলি। আমার স্বপ্নগুলোকে
যারা পুড়িয়ে দিয়েছে, তাদের আস্তানায়
আজ মোচ্ছব। আমি আমার আর্তনাদকে
মেঘের দিকে ছুঁড়ে দিয়ে
আগুন রঙের গুচ্ছ গুচ্ছ কৃষ্ণচূড়ার মধ্যে
মুখ লুকাই।এক সম্পাহ ধরে লেখা কয়েকটি কবিতার
পাণ্ডুলিপি ছিঁড়ে ফিপ্সি
হাওয়ায় উড়িয়ে দিই; আমার মুখ... | 2 | মানবতাবাদী |
5095 | মেঘনায় ঢল | হুমায়ুন কবির | শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল,
এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।
নদীর কিনার ঘন ঘাসে ভরা
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা
করিস না দেরি–আসিয়া পড়িবে সহসা অথই জল
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল।এখনো যে মেয়ে আসে নাই ফিরে–দুপুর যে বয়ে যায়।
ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়।
নদীর কিনার জলে একাকা... | 5 | প্রকৃতিমূলক |
2033 | নিসর্গের খুন | মহাদেব সাহা | এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে
জিরাফের মতো গ্রীবা বড়িয়ে অকস্মাৎ,
কাঁঠালিচাপার বন, এই জ্যোৎস্নারাত
অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো
ভয়ঙ্করভাবে ছুটে আসবে
আমাদের দিকে,অবরোধ করবে ঘরবাড়ি, শস্যের গোলা
খাদ্যভান্ডার লুট করে নিয়ে যাবে আমাদের মুখের গ্রাস
ভেঙে ফেলবে যাতায়াতযোগ্য স্থলপথ,
এই শান্ত চুপচাপ জলরাশি একদিন ধেয়ে... | 5 | প্রকৃতিমূলক |
49 | এসএমএস | আনিসুল হক | বৃষ্টি তুমি এসো
তুমুল করে বেসো | 0 | প্রেমমূলক |
4241 | পেয়ে যাই | শামসুর রাহমান | কখনো কিছু না কিছু পেয়ে যাই, বন্ধু উপহার
পাঠান হঠাৎ কিংবা প্রবাসী ভায়ের চিঠি আসে
সুদূর শহুরে ঘ্রাণ নিয়ে, কখনো দেয়ালে এসে
বসে সুদর্শনা পোকা, যেন তার কপালের টিপ।কখনো বা পেয়ে যাই অন্ধকারে আমার ঠোঁটের
তীরে তার দীপ্ত তন্বী অধর তরণী। অন্য ঘর
থেকে ভেসে-আসা চঞ্চল চুড়ির কাচরেলা শব্দে
বুকে জেগে ওঠে লক্ষ অশ্বারোহী; ক্ষুরধ্বনি পাই।... | 1 | চিন্তামূলক |
4917 | নিরাভরণ | সুনীল গঙ্গোপাধ্যায় | পায়ে তোমার কাঁটা ফুটেছে, উচ্চাকাঙ্ক্ষা?
তুমি তাহলে পিছনে থাকো
বন্ধু ছিলে উদাসীনতা, তোমারও সাধ গৃহী হতে?
ডাইনে যাও
পোশাক, তুমি ছিন্ন হবে? শান্ত, তোমার তৃষ্ণা পাবে?
জিরোও এই গাছের নিচে
হলুদ বই, শাদা, বোতাম, কৃতজ্ঞতা, চাবির দু:খ, বিদায় দাও
আমার আর সময় নেই, আমি এখন
পেরিয়ে মজা দিঘির কোণ প্রণাম করে অরণ্যের সিংহাসনর, সামনে ঘু... | 1 | চিন্তামূলক |
2925 | পঁচিশে বৈশাখ চলেছে | রবীন্দ্রনাথ ঠাকুর | শ্রীমান অমিয়চন্দ্র চক্রবতী কল্যাণীয়েষুপঁচিশে বৈশাখ চলেছে
জন্মদিনের ধারাকে বহন করে
মৃত্যুদিনের দিকে।
সেই চলতি আসনের উপর বসে
কোন্ কারিগর গাঁথছে
ছোটো ছোটো জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখানা মালা।
রথে চড়ে চলেছে কাল;
পদাতিক পথিক চলতে চলতে
পাত্র তুলে ধরে,
পায় কিছু পানীয়;--
পান সারা হলে
পিছিয়ে পড়ে অন্ধকারে... | 1 | চিন্তামূলক |
5129 | কোমল কংক্রিট | হেলাল হাফিজ | জলের আগুনে পুড়ে হয়েছি কমল,
কী দিয়ে মুছবে বলো আগুনের জল।
১৫.১১.৮০ | 4 | রূপক |
40 | মৃত্যু-৫ | অসীম সাহা | মৃত্যু-৫
অসীম সাহাকেউ তো আসেনি কাছে, কেউ তো দেয়নি মুখে একবিন্দু জল,
কেউ তো বলেনি ডেকে, ‘এখন কেমন আছো?’ শুধু অবিরল
চোখ বেয়ে নেমে গেছে ফোঁটা ফোঁটা অশ্রুকণা, আর চোখে ঘুম,
শূন্য থেকে নেমে এসে আমাকে দিয়েছে শাস্তি, দিয়েছে হুকুম :
আর কটা দিন থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো যেখানে নেবার,
এখনো হয়নি কিছু, শুধু কিছু বাকি আছে সাক্... | 1 | চিন্তামূলক |
2639 | গরজের আত্মীয়তা | রবীন্দ্রনাথ ঠাকুর | কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে,
আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কি রে?
থলি বলে, কুটুম্বিতা তুমিও ভুলিতে
আমার যা আছে গেলে তোমার ঝুলিতে। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3766 | আমার নিবাস | শামসুর রাহমান | কখনো গিয়েছি আগে সেখানে, মানে সে বহুদূরে
মফস্বলী পুরানো মহলে?
দুপুর, নিবিড় হয় চোখের পাতায় আর উদাস পুকুরে;
সিঁড়িতে পা রাখতেই উষ্ণ করতলে
তার হাত চলে আসে। কার? আজ ছায়াচ্ছন্ন নিস্তব্ধ দুপুরে,
নিসর্গের অন্তঃপুরে
গাছগাছালির
মাঝে দৈববলে
সহসা পেয়েছি যাকে, তার? নাকি ভুলে-যাওয়া কোনো পাঁচালির
সুন্দরীতমার? সিঁড়ি বেয়ে উঠে যাই, পাশে ... | 1 | চিন্তামূলক |
2637 | গব্বুরাজার পাতে ছাগলের কোর্মাতে | রবীন্দ্রনাথ ঠাকুর | গব্বুরাজার পাতে
ছাগলের কোর্মাতে
যবে দেখা গেল তেলা-
পোকাটা
রাজা গেল মহা চ’টে,
চীৎকার করে ওঠে,–
“খানসামা কোথাকার
বোকাটা।’
মন্ত্রী জুড়িয়া পাণি
কহে, “সবই এক প্রাণী।’
রাজার ঘুচিয়া গেল
ধোঁকাটা।
জীবের শিবের প্রেমে
একদম গেল থেমে
মেঝে তার তলোয়ার
ঠোকাটা। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
4497 | সবাই সবার জন্য | শামসুর রাহমান | নিঝুম রাতের ঘরের স্তব্ধ কড়া জেগে ওঠে
আচমকা কার জোরালো নাড়ায়। ছুটে গিয়ে খুলি
বন্ধ দুয়ার। দৃষ্টিতে শুধু শূন্যতা ঝুলে
থাকে আর এক টিকটিকি খোঁজে রাতের ডিনার।খানিক পরেই ধীরে ফিরে আসি ঘরের ভেতর;
টেবিলে-জিরানো বোতলের পানি শুষে নিয়ে ফের
বিছানায় যাই। ঘুমোতে চেষ্টা করেও ব্যর্থ
হয়ে আকাশের রূপ দেখে নিই। গাছের পাতার
নাচ চোখে পড়ে। বা... | 2 | মানবতাবাদী |
3454 | হে রাজন তুমি আমারে | রবীন্দ্রনাথ ঠাকুর | হে রাজন্, তুমি আমারে
বাঁশি বাজাবার দিয়েছ যে ভার
তোমার সিংহদুয়ারে–
ভুলি নাই তাহা ভুলি নাই,
মাঝে মাঝে তবু ভুলে যাই,
চেয়ে চেয়ে দেখি কে আসে কে যায়
কোথা হতে যায় কোথা রে।কেহ নাহি চায় থামিতে।
শিরে লয়ে বোঝা চলে যায় সোজা,
না চাহে দখিনে বামেতে।
বকুলের শাখে পাখি গায়,
ফুল ফুটে তব আঙিনায়–
না দেখিতে পায়,না শুনিতে চায়,
কোথা যায় কোন্... | 3 | ভক্তিমূলক |
1203 | ব্যস্ততা | তসলিমা নাসরিন | তোমাকে বিশ্বাস করেছিলাম, যা কিছু নিজের ছিল দিয়েছিলাম,
যা কিছুই অর্জন-উপার্জন !
এখন দেখ না ভিখিরির মতো কেমন বসে থাকি !
কেউ ফিরে তাকায় না।
তোমার কেন সময় হবে তাকাবার ! কত রকম কাজ তোমার !
আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব।
সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো
কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি,
যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম। | 0 | প্রেমমূলক |
2767 | তারা তোমার নামে বাটের মাঝে | রবীন্দ্রনাথ ঠাকুর | তারা তোমার নামে বাটের মাঝে
মাসুল লয় যে ধরি।
দেখি শেষে ঘাটে এসে
নাইকো পারের কড়ি।
তারা তোমার কাজের তানে
নাশ করে গো ধনে প্রাণে,
সামান্য যা আছে আমার
লয় তা অপহরি।আজকে আমি চিনেছি সেই
ছদ্মবেশী-দলে।
তারাও আমায় চিনেছে হায়
শক্তিবিহীন ব’লে।
গোপন মূর্তি ছেড়েছে তাই,
লজ্জা শরম আর কিছু নাই,
দাঁড়িয়েছে আজ মাথা তুলে
পথ অবরোধ করি।বোলপ... | 3 | ভক্তিমূলক |
3731 | আড়িপাতা নয় | শামসুর রাহমান | আড়ি পাতা স্বভাব নয়
তবু শুনে ফেলি ফিসফিসে কিছু কথা
পাখি গাছকে বললো
সংটাকুল বিশ্বে অসংখ্য উদ্বাস্তুর কালে
সবুজ টোপরপরা বর তুমিই
আমার নিখরচার ঘরচেয়ার টেবিলকে বললো
দিন নেই রাত নেই আমরা সকল সময়
মুখোমুখি অদৃশ্য স্পন্দিত হৃদয়ে
চুড়ান্ত চুম্বনের জন্য অপেক্ষমাণ
তোশক খাটকে বললো
তোমার আমার যুগ্মতা সমাজে
ন্যায্যত শয্যা ব’লে খ্যাত
অ... | 4 | রূপক |
516 | সুরা কাফেরুন | কাজী নজরুল ইসলাম | শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।বল, হে বিধর্মীগন, তোমরা যাহার
পূজা কর, - আমি পূজা করি না তাহার।
তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,
তোমরা যাহারে পূজ - আমিও তাহারে
পূজিতে সম্মত নই। তোমরাও নহ
প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।
তোমার ধর্ম যাহা তোমাদের তরে,
আমার যে ধর্ম র'বে আমারি উপরে। | 3 | ভক্তিমূলক |
479 | শাত-ইল-আরব | কাজী নজরুল ইসলাম | শাতিল্ আরব! শাতিল্ আরব!! পূত যুগে যুগে তোমার তীর।
শহীদের লোহু, দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব-বীর।
যুঝেছে এখানে তুর্কি-সেনানী,
য়ুনানি, মিস্রি, আর্বি, কেনানি–
লুটেছে এখানে মুক্ত আজাদ্ বেদুঈন্দের চাঙ্গা শির!
নাঙ্গা-শির্–
শম্শের হাতে, আঁসু-আঁখে হেথা মূর্তি দেখেছি বীর-নারীর!
শাতিল্ আরব! শাতিল্ আরব!! পূত যুগে যুগে তোমা... | 2 | মানবতাবাদী |
3383 | সৃষ্টি স্থিতি প্রলয় | রবীন্দ্রনাথ ঠাকুর | দেশশূন্য কালশূন্য জ্যোতিঃশূন্য, মহাশূন্য-'পরি
চতুর্মুখ করিছেন ধ্যান,
মহা অন্ধ অন্ধকার সভয়ে রয়েছে দাঁড়াইয়া--
কবে দেব খুলিবে নয়ান।
অনন্ত হৃদয়-মাঝে আসন্ন জগৎ-চরাচর
দাঁড়াইয়া স্তম্ভিত নিশ্চল,
অনন্ত হৃদয়ে তাঁর ভূত ভবিষ্যৎ বর্তমান
ধীরে ধীরে বিকাশিছে দল।
লেগেছে ভাবের ঘোর, মহানন্দে পূর্ণ তাঁর প্রাণ
নিজের হৃদয়পানে চাহি... | 3 | ভক্তিমূলক |
83 | ফল্গুধারা নীরবে বয় | আবিদ আনোয়ার | স্রোতে তোমার জন্ম, তুমি স্রোতেই হবে লীন;
ফল্গুধারা নীরবে বয় সাড়াশব্দহীন।
হাট বসালে ক্রেতাও জোটে, খৈ ছিটালে পাখি;
নির্মাতাই জানে কেবল পণ্যে কত ফাঁকি!কালের ডামাডোলের ফাঁকে চক্ষে দিয়ে ধুলো
ভাবছো তুমি গানের সাথে বিকাবে শোরগোলও?
প্রাত্যহিকে রঙ মাখিয়ে শাশ্বতকে জয়
করাও যাবে--জানতে হবে রঙের পরিচয়।কোথায় তুমি জানলা খোলো আদপে নাই... | 1 | চিন্তামূলক |
496 | সন্ধ্যাতারা | কাজী নজরুল ইসলাম | ঘোম্টা-পরা কাদের ঘরের বৌ তুমি ভাই সন্ধ্যাতারা?
তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন্ মুখের পারা।।
সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে
বঁধুর পথে চাইতে বেঁকে
চাউনিটি কার উঠছে কেঁপে
রোজ সাঁঝে ভাই এমনি ধারা।।
কারা হারানো বধূ তুমি অস-পথে মৌন মুখে
ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে।
এই যে নিতুই আসা-যাওয়া,
এমন কর”ণ মলিন চাওয়া,
ক... | 5 | প্রকৃতিমূলক |
3886 | এমন কুটিল অন্ধকারে | শামসুর রাহমান | এমন কুটিল অন্ধকারে হঠাৎ কোথায় যাব?
জানোই তো রাগী শুয়োরের
মতো ঘোঁৎ ঘোঁৎ করে পরিবেশ সকল সময়। তবে আমি
কোথায় খুঁজব শান্তিনিকেতন?এখন দেখছ না কি শুধু শীতাতপ- নিয়ন্ত্রিত
নতুন মোটরকারে জ্বলজ্বলে দুপুরে ঘুরছে
মাথায় মুকুট-পরা সাঙ্যাৎ খুনীর সঙ্গে? কান
খাড়া রাখলেই গলি কিংবা রাজপথ থেকে ঠিক
নিয়ত আসছে ভেসে জালিমের হুঙ্কার এবং
অসহায় উ... | 2 | মানবতাবাদী |
2356 | আকাঙ্ক্ষা (কণিকা কাব্যগ্রন্থ) | রবীন্দ্রনাথ ঠাকুর | আম্র, তোর কী হইতে ইচ্ছা যায় বল্।
সে কহে, হইতে ইক্ষু সুমিষ্ট সরল।—
ইক্ষু, তোর কী হইতে মনে আছে সাধ?
সে কহে, হইতে আম্র সুগন্ধ সুস্বাদ। (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
2630 | খেলা (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ) | রবীন্দ্রনাথ ঠাকুর | পথের ধারে অশথতলে
মেয়েটি খেলা করে ;
আপন-মনে আপনি আছে
সারাটি দিন ধরে ।
উপর-পানে আকাশ শুধু ,
সমুখ-পানে মাঠ ,
শরৎকালে রোদ পড়েছে ,
মধুর পথঘাট ।
দুটি-একটি পথিক চলে ,
গল্প করে , হাসে ।
লজ্জাবতী বধূটি গেল
ছায়াটি নিয়ে পাশে ।
আকাশ-ঘেরা মাঠের ধারে
বিশাল খেলাঘরে
একটি মেয়ে আপন-মনে
কতই খেলা করে ।
মাথার'পরে ছায়া পড়েছে ,
রোদ পড়েছে কো... | 5 | প্রকৃতিমূলক |
1718 | ভ্রমণ কাহিনী | পূর্ণেন্দু পত্রী | ‘Withches in Macbeth are part of the landscape’- Jan Kott
এপারের জঙ্গলগন্ধ অন্ধকারে আমাদের নামিয়ে
অল্প দূরের ব্রিজে বিসর্জনের তুমুল তাসায় এক ঝলক নেচে
রেলগাড়িটার লম্বা দৌড় ওপারের দিকচিহ্নহীনতায়
তারপর সমস্ত শব্দের ঢলে-পড়া ঘুম।
আমরা কেউ ওভারব্রিজের খোঁজে ঘাড় ঘোরাই
কেউ আকাশে যেমন-তেমন একট চাঁদ অথবা চেনা নক্ষত্রের খোঁজে।
আক... | 4 | রূপক |
1316 | আমার সংসার | নির্মলেন্দু গুণ | সংসার মানে সোনার কাঁকনে জীবনের রঙ লাগা,
সংসার মানে রক্তে মাংসে সারারাত্রির জাগা।সংসার মানে অপেক্ষমাণ এক জোড়া চোখে দাবি,
সংসার মানে সাজানো ভুবন, আঁচলের খোঁটে চাবি।সংসার মানে অনাগত শিশু, পুতুলে সাজানো ঘর,
সংসার মানে মনোহর নেশা, ঈশানে বিষাণে ঝড়।সংসার মানে ব্যর্থ বাসনা, বেদনার জলাভূমি,
সংসার মানে সংসার ভাঙ্গা, সংসার মানে ত... | 0 | প্রেমমূলক |
2066 | মলয়ের মৃত্যুতে কয়েক পঙ্ক্তি | মহাদেব সাহা | বলেছিলে চিঠি দিও, চিঠি দিই নাই
তোমাকে না-লেখা চিঠি প্রত্যহ পাঠাই!
তুমি কি পাও না তবে, বোঝো না কি ভাষা,
লেখা কি অস্পষ্ট খুবই! কিন্তু ভালোবাসা
তাও কি যায় না পড়া? বানান কি ভুল?
নদী বয় পাখি গায় তবু ফোটে ফুল!
তুমি কি এতোই দূরে এইসব স্মৃতি
তোমাকে দেয় না কভু অনন্ত উদ্ধৃতি?
লোকে বলে মৃত তুমি আমি দেখি নাই
আমার না-দেখা দিয়ে তোমা... | 9 | শোকমূলক |
4213 | নির্জন তরণী | শামসুর রাহমান | তাড়াতাড়ি পা চালিয়ে চিরচেনা নদীটির তীরে
এসে দেখি জনহীন ঘাট, হা কপাল,
একটিও নৌকা নেই। বুকের ভেতর হু হু হাওয়া
বয়ে যেতে থাকে, ব্যগ্র দৃষ্টি ঢেউদের ব্যাকুলতা করে পাঠ।আমি তো ভেবেছিলাম, রঙিলা নায়ের মাঝি হাত
নেড়ে গলা ছেড়ে ডেকে নেবে
আমাকে নৌকায় তার, আমি হাসি মুখে
যাব সেই দিকে আর বসব বাদামি পাঠাতনে।নদীতীরে নৈঃসঙ্গের হাত ধরে চলে ... | 1 | চিন্তামূলক |
4530 | সোনালি পাখি, নীলিমা এবং একজন | শামসুর রাহমান | এখনো সে নীলিমায়, একটি সোনালি পাখি খুব
উঁচুতে এখনো
গড়ছে নানান বৃত্ত, কান্তি তার অম্লান, অথচ
মোহন ডানায় তার কিছু ক্লান্তি তুষারের মতো
জমছে নিয়ত, মৃত্যুভয় অমাবস্যা হয়ে তাকে
তুমুল ফেলবে ঢেকে, মনে হয়। কখন সে মুখ
থুবড়ে পড়বে রুক্ষ ধূলায়, নিঃস্পন্দ হবে, তারই
প্রতীক্ষায় আছে অনেকেই
সেই কবে থেকে।‘হবে না উড়তে আর নীলিমায়’, বলে কেউ ... | 4 | রূপক |
2355 | আকাঙ্ক্ষা | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি শরততপনে প্রভাতস্বপনে
কী জানি পরান কী যে চায় !
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে
বিহগবিহগী কী যে গায় !
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে ,
রহে না আবাসে মন হায় !
কোন্ কুসুমের আশে , কোন্ ফুলবাসে
সুনীল আকাশে মন ধায় !
আজি কে যেন গো নাই , এ প্রভাতে তাই
জীবন বিফল হয় গো !
তাই চারি দিকে চায় , মন কেঁ... | 0 | প্রেমমূলক |
3921 | কবির কল্পনার মায়াবিনী | শামসুর রাহমান | সে যেন আমাকে সদা ছায়ার ধরনে সেঁটে থাকে,
জানি না কিসের জন্যে। তার এই কাণ্ড
আমাকে নিক্ষেপ করে বিরক্তির বেড়াজালে, কিন্তু
কিছুতেই পাই না রেহাই।কখনও কখনও আমি চুল ছিঁড়ে নিজের মাথার
স্বস্তি পেতে চাই, কিন্তু সেই নটবর
অদ্ভুত হাসির বৃষ্টি ছিটিয়ে আমার মনে আরও
বেশি বিরক্তির ঢিল ছুড়ে দেয় শিকারের দেকে।অবশ্য করি না ত্যাগ শেষতক আমার ন... | 1 | চিন্তামূলক |
452 | যুগান্তরের গান | কাজী নজরুল ইসলাম | বলো ভাই মাভৈঃ মাভৈঃ
নবযুগ ওই এল ওই
এল ওই রক্ত-যুগান্তর রে।
বলো জয় সত্যের জয়
আসে ভৈরব-বরাভয়
শোনো অভয় ওই রথ-ঘর্ঘর রে॥
রে বধির! শোন পেতে কান
ওঠে ওই কোন্ মহা-গান
হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে।
জগতে জাগল সাড়া
জেগে ওঠ উঠে দাঁড়া
ভাঙ পাহারা মায়ার কারা-ঘর রে।
যা আছে যাক না চুলায়
নেমে পড় পথের ধুলায়
নিশান দুলায় ওই প্রলয়ের ঝড় রে।
সে... | 6 | স্বদেশমূলক |
1363 | লজ্জা | নির্মলেন্দু গুণ | আমি জানি, সে তার প্রতিকৃতি কোনোদিন ফটোতে দেখেনি,
আয়নায়, অথবা সন্দ্বীপে বসে যেরকম
সর্বনাশা সমুদ্রে দেখা যায়, তার জলে
মুখ দেখে হঠাৎ লজ্জায় সে শুধুই ম্লান হতো একদিন ।আমি জানি পিঠ থেকে সুতোর কাপড়
কোনোদিন খোলেনি সে পুকুরের জলে, -লজ্জা,
সমস্ত কিছুতে লজ্জা ; কন্ঠে, চুলের খোঁপায়, চোখের তারায়।
আমি জানি আসন্নপ্রসব-অপরাধে, অপরাধব... | 4 | রূপক |
3171 | ময়ূরের দৃষ্টি | রবীন্দ্রনাথ ঠাকুর | দক্ষিণায়নের সূর্যোদয় আড়াল ক'রে
সকালে বসি চাতালে ।
অনুকূল অবকাশ ;
তখনো নিরেট হয়ে ওঠে নি কাজের দাবি,
ঝুঁকে পড়ে নি লোকের ভিড়
পায়ে পায়ে সময় দলিত করে দিয়ে ।
লিখতে বসি ,
কাটা খেজুরের গুঁড়ির মতো
ছুটির সকাল কলমের ডগায় চুঁইয়ে দেয় কিছু রস ।
আমাদের ময়ূর এসে পুচ্ছ নামিয়ে বসে
পাশের রেলিংটির উপর ।
আমার এই আশ্রয় তার ... | 1 | চিন্তামূলক |
603 | একটি শেষমুহূর্তের নারীসিন্ধুতট | জয় গোস্বামী | একটি শেষমুহূর্তের নারীসিন্ধুতট
অন্যটিতে আরম্ভের ডানা ছড়ানো ঈগল
ছোঁ মেরে ওঠে আবার, তার নখে সরীসৃপ
পায়ের গোছে শিকল
একটি শুভ আরম্ভের মাঙ্গলিক ঘট
ঘটের নীচে সাপের চোখ, মণি
বুড়ো আঙুল কেটে দেওয়ার পরেও বাকি থাকে
কলম, তর্জনী
মাটির কান, মাটির নীচে রক্ত চলাচল–
ভূর্গভের হৃদয় নড়ে–ওষ্ঠ? নড়ে তা-ও!
দুঃখ তার কণ্ঠা ক্ষুর দিয়ে
ফাঁক ... | 4 | রূপক |
2686 | চির-আমি | রবীন্দ্রনাথ ঠাকুর | যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা-কেনা, মিটিয়ে দেব লেনা-দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে -
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,
ফুলের বাগান ঘন ঘাসের পরব... | 1 | চিন্তামূলক |
2515 | এক-তরফা হিসাব | রবীন্দ্রনাথ ঠাকুর | সাতাশ, হলে না কেন এক-শো সাতাশ,
থলিটি ভরিত, হাড়ে লাগিত বাতাস।
সাতাশ কহিল, তাহে টাকা হত মেলা,
কিন্তু কী করিতে বাপু বয়সের বেলা? (কণিকা কাব্যগ্রন্থ) | 7 | নীতিমূলক |
3617 | বিবাদ | শক্তি চট্টোপাধ্যায় | ভালোবাসা নিয়ে কত বিবাদ করেছো!
এখন, টেবিল জোড়া নিবন্ত লণ্ঠনও
সহনীয়।
অনুভূতি। সবজির মতন
বিকোয় না হাটে।
হাত কাটে,
না রক্ত পড়ে না।
বিভীষিকা!
দুচোখের পক্ষেও নড়ে না।
প্রজড় পিণ্ডের মতো আছো–
আজই
বিবাদ করেছো।
ভালোবাসা নিয়ে কিছু বিবাদ করেছো,
কাতর পাথর মিছু বিবাদ করেছো! | 0 | প্রেমমূলক |
2341 | অলস সময়-ধারা বেয়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | অলস সময়-ধারা বেয়ে
মন চলে শূন্য-পানে চেয়ে।
সে মহাশূন্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে।
কত কাল দলে দলে গেছে কত লোকে
সুদীর্ঘ অতীতে
জয়োদ্ধত প্রবল গতিতে।
এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল,
এসেছে মোগল;
বিজয়রথের চাকা
উড়ায়েছে ধূলিজাল,উড়িয়াছে বিজয়পতাকা।
শূন্যপথে চাই,
আজ তার কোনো চিহ্ন নাই।
নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো... | 2 | মানবতাবাদী |
1940 | একবার | মহাদেব সাহা | তুমি যদি আমাকে না ভালোবাসো আর
এই মুখে কবিতা ফুটবে না,
এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা
তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।
আমি আর পারবো না লিখতে তাহলে
অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,
তুমি যদি আমাকে না ভালোবাসো তবে
কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।
তুমি যদি না তাকাও এই চোখ দেখ... | 0 | প্রেমমূলক |
4973 | শীত এলে মনে হয় | সুনীল গঙ্গোপাধ্যায় | মাঠ থেকে উঠে ওরা এখন গোলায় শুয়ে আছে
সোনালী ফসল, কত রোদ ও বৃষ্টির স্বপ্ন যেন
স্নেহ লেগে আছে
লাউমাচায়, গরু ও গরুর ভর্তা সবান্ধব পুকুরের পাশে
মুখে বিশ্রামের ছবি, যদিও কোমরে গ্যাঁটে ব্যাথা ।শীত এলে মনে হয়, এবার দুপুর থেকে রাত
মধুময় হয়ে যাবে, যে রকম চেয়েছেন পিতৃপিতামহ
তাদের মৃত্যুর আগে ভেবেছেন আর দুটো বছর যদি…
শীত এলে মনে হ... | 1 | চিন্তামূলক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.