id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
4889
শামসুর রাহমান
নিজের পায়ের দিকে তাকাতেই
চিন্তামূলক
আমাকে কেউ ইশ্বরের প্রতিদ্বন্দী বলে সম্বোধন করল কি করল না তাতে আমার কিছু যায় আসে না। আমার স্তুতি কিংবা নিন্দায় পাড়াপাড়শিরা হুল্লোড়ের হাট বসিয়ে লাঠালাঠি, মাথা ফাটাফাটি করলেও সেদিকে আমার লেশামাত্র নজর নেই।তোমরা কি দ্যাখো নি কী করে নিমেষে বিকল্প সৌরলোক, ভিন্ন চাঁদ, স্বতন্ত্র তারাভরা নিশীথের আকাশ আমি তৈরি করি? তোমাদের চোখে ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/nijer-payer-dike/
4579
শামসুর রাহমান
কারো একলার নয়
রূপক
অকস্মাৎ লেখার টিবিল থেকে যদি আমাকে উপড়ে নেয়, ঘর গেরস্থালি, প্রেমিকার একরাশ চুলের সৌরভ, সন্তানের চুমো জনপথ, কবিসভা থেকে ঝোড়ো হাওয়া এক ফুঁয়ে আমাকে উড়িয়ে নিয়ে যায় পালকের মতো, হাতলে কি এ শহর হয়ে যাবে ধনুকের প্রোজ্জ্বল টংকার?এ রকম কিছুই হবে না। যে মচ্ছব সালঙ্করা গণিকার অঙ্গভঙ্গি, তাতে ভাটা গড়বার লক্ষণ দুর্লক্ষ্য আপাতত। কত ন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/karo-eklar-noy/
3542
রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলাদেশের মানুষ হয়ে
নীতিমূলক
বাংলাদেশের মানুষ হয়ে ছুটিতে ধাও চিতোরে, কাঁচড়াপাড়ার জলহাওয়াটা লাগল এতই তিতো রে? মরিস ভয়ে ঘরের প্রিয়ার, পালাস ভয়ে ম্যালেরিয়ার, হায় রে ভীরু, রাজপুতানার ভূত পেয়েছে কী তোরে। লড়াই ভালোবাসিস, সে তো আছেই ঘরের ভিতরে।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/bangladesher-manus-hoye/
7
অনিতা অগ্নিহোত্রী
জলকণ্ঠস্বর
চিন্তামূলক
গঞ্জের ধ্বনি আর সারি সারি চালা শেষ হলে সমুদ্র রয়েছে। নীলাভ সবুজ। অপার্থিব। আকাশের কাছাকাছি অথচ বিযুক্ত, বেদনায়।। সমুদ্রের দিন রাত মিলেমিশে একটিই জলকণ্ঠস্বর।উল্টানো নৌকার কাছে গিয়ে বসি। সন্ন্যাসী কাঁকড়া। পরিবার দ্রুত হাঁটে গরম বালুর অপসৃয়মানতায়। আমার চিবুকে নুন, গালে নুন, ওষ্ঠাধর লবণে স্থবির রাত্রি নামার আগে আমার ...
https://www.kobitacocktail.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf/
2488
মোহাম্মদ রফিকউজ্জামান
দমন পোষণের ছড়া
মানবতাবাদী
দারিদ্রকে মেরো না কেউ দরিদ্রকে মারো মারো যতো পারো ।। রাষ্ট্র-শাসন আইন কানুন বানাও এমন করে মার খেলেও দরিদ্র সব যায় না যেন মরে ডর দেখিয়ে ঘর ভেঙে দাও জমি জিরেত সব কেড়ে নাও পেটের দায়ে কাজের খোঁজে যখন হবে হন্যে তখন ওদের কাজে লাগাও রক্ত চোষার জন্যে । ভেবে দ্যাখো মারার উপায় কী কী আছে আরো মারো যতো পারো ।। সুযোগ লোভী মধ্যবিত্ত ...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/domon-poshoner-chhora/
679
জয় গোস্বামী
তুমি আর তোমার ক্যাডার
মানবতাবাদী
১ দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে কারা ঢুকে পড়ে ভোর বেলা কারা ঢুকে পড়ে জানা যায় না কিন্তু তারই পরে এ গ্রামে, ও গ্রামে, ঘরে ঘরে অবাধে কৃষক-রক্ত ঝরে জাগ্রত কৃষক রক্ত ঝরে ২ অস্ত্র প্রয়োগের অধিকারী তুমি আর তোমার ক্যাডার আমরা শুধু খুন হতে পারি মুখ বুজে খুন হতে পারি এই একমাত্র অধ
http://kobita.banglakosh.com/archives/1681.html
1944
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
জলে ফুলে
চিন্তামূলক
১ কে ভাসাল জলে তোরে কানন-সুন্দরী! বসিয়া পল্লবাসনে,       ফুটেছিলে কোন্ বনে নাচিতে পবন সনে, কোন্ বৃক্ষোপরি? কে ছিঁড়িল শাখা হতে শাখার মঞ্জরী? ২ কে আনিল তোরে ফুল তরঙ্গিণী-তীরে? কাহার কুলের বালা,      আনিয়া ফুলের ডালা, ফুলের আঙ্গুলে তুলে ফুল দিল নীরে? ফুল হতে ফুল খসি, জলে ভাসে ধীরে! ৩ ভাসিছে সলিলে যেন, আকাশেতে তা...
https://banglarkobita.com/poem/famous/929
3800
রবীন্দ্রনাথ ঠাকুর
যেদিন তুমি আপনি ছিলে একা
ভক্তিমূলক
যেদিন তুমি আপনি ছিলে একা আপনাকে তো হয় নি তোমার দেখা। সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ-চাওয়া; এপার হতে ওপার বেয়ে বয় নি ধেয়ে কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া। আমি এলেম, ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দ-কুসুম। আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে। আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে...
https://banglarkobita.com/poem/famous/1941
5583
সুকুমার রায়
কহ ভাই কহ রে
হাস্যরসাত্মক
বদ্যিরা কেন কেউ আলুভাতে খায় না? লেখা আছে কাগজে আলু খেলে মগজে ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না।
https://banglarkobita.com/poem/famous/520
3403
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি
মানবতাবাদী
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি ওই কেটে গেল; ওরে যাত্রী। তোমার পথের 'পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন্‌ বৈরাগীর একতারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী; চলার অঞ্চলে তোরে ঘূর্ণাপাকে বক্ষেতে আবরি ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি দিগন্তের ...
https://banglarkobita.com/poem/famous/1957
4651
শামসুর রাহমান
খুপরির গান
মানবতাবাদী
ধুলো গিলে ভিড় ছেনে উকুনের উৎপাত উজিয়ে ক্লান্তি ঠেলে রাত্তিরে ঘুমোতে যাই মাথাব্যথা নিয়ে। না-জ্বেলে ক্ষয়িষ্ণু মোমবাতি স্বপ্নচারী বিছানায় গড়াই, লড়াই করি ভাবনার শক্রদের সাথে- হাত নাড়ি লাথি ছুড়ি পৃথিবীর গোলগালা মুখ লক্ষ্য করে। বিবেকের পিঁপড়ে যদি সত্যি হেঁটে যায়পিচ্ছিল দেয়ালে, মন থেকে মুছে নেব ছোটখাটো পাপবোধ অল্পবিস্তরেণ…পোষ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/khuprir-gan/
5998
হুমায়ূন আহমেদ
কব্বর
চিন্তামূলক
তিনি শায়িত ছিলেন গাঢ় কব্বরে যার দৈর্ঘ্য-প্রস্থ বেঁধে দেয়া, গভীরতা নয়। কব্বরে শুয়ে তাঁর হাত কাঁপে পা কাঁপে গভীর বিস্ময়বোধ হয়। মনে জাগে নানা সংশয়। মৃত্যু তো এসে গেছে, শুয়ে আছে পাশে তবু কেন কাটে না এ বেহুদা সংশয়?
http://kobita.banglakosh.com/archives/1124.html
2608
রবীন্দ্রনাথ ঠাকুর
অপরাজিতা ফুটিল
প্রকৃতিমূলক
অপরাজিতা ফুটিল, লতিকার গর্ব নাহি ধরে— যেন পেয়েছে লিপিকা আকাশের আপন অক্ষরে।  (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/oporajita-futil/
4747
শামসুর রাহমান
টেলিফোন
রূপক
প্রত্যহ সকাল সন্ধ্যা বসে থাকি তীব্র প্রতীক্ষায়, বস্তুত অপেক্ষমাণ আমার নিজস্ব গৃহকোণ সারা দিনমান, কান পেতে থাকি, হয়তো টেলিফোন এখুনি উঠবে বেজে ঘরময় কালো স্তব্ধাতায়। নিবদ্ধ আমার দৃষ্টি শাদা ধূসর খরগোশ-প্রায় যন্ত্রটির গায়ে, ওর এই অন্ধ নীরবতা মন মেনে নিতে চায় না কিছুতে। বুঝি তাই সারাক্ষণ বলো কিছু বলো, বলে চেঁচাই শব্দের সাহা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/telefon/
6060
হেলাল হাফিজ
যেভাবে সে এলো
মানবতাবাদী
অসম্ভব ক্ষুধা ও তৃষ্ণা ছিলো, সামনে যা পেলো খেলো, যেন মন্বন্তরে কেটে যাওয়া রজতজয়ন্তী শেষে এসেছে সে, সবকিছু উপাদেয় মুখে। গাভিন ক্ষেতের সব ঘ্রাণ টেনে নিলো, করুণ কার্নিশ ঘেঁষে বেড়ে ওঠা লকলকে লতাটিও খেলো, দুধাল গাভীটি খেলো খেলো সব জলের কলস। শানে বাধা ঘাট খেলো সবুজের বনভূমি খেলো উদাস আকাশ খেলো কবিতার পান্ডুলিপি খেলো।...
https://banglarkobita.com/poem/famous/131
1065
জীবনানন্দ দাশ
ধান কাটা হয়ে গেছে
রূপক
ধান কাটা হয়ে গেছে কবে যেন — ক্ষেত মাঠে পড়ে আছে খড় পাতা কুটো ভাঙা ডিম — সাপের খোলস নীড় শীত। এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ — কেমন নিবিড়। ওইখানে একজন শুয়ে আছে — দিনরাত দেখা হত কত কত দিন হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কত অপরাধ; শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং আজ ঢেকে আছে তার চিন্তা...
https://banglarkobita.com/poem/famous/961
3816
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজা বসেছেন ধ্যানে
হাস্যরসাত্মক
রাজা বসেছেন ধ্যানে, বিশজন সর্দার চীৎকাররবে তারা হাঁকিছে– “খবরদার’।সেনাপতি ডাক ছাড়ে, মন্ত্রী সে দাড়ি নাড়ে, যোগ দিল তার সাথে ঢাকঢোল-বর্দার।ধরাতল কম্পিত, পশুপ্রাণী লম্ফিত, রানীরা মূর্ছা যায় আড়ালেতে পর্দার।  (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/raja-bosechen-dhane/
2243
মহাদেব সাহা
মেঘের জামা
প্রকৃতিমূলক
পাহাড় যেন ট্রাফিক পুলিশ গায়ে মেঘের জামা জেলগেটে ওই ঘন্টা বাজে পড়ায় শপথনামা; ঝড়জলে তাই ঘুমিয়ে যাই- আলস্যে এই মেঘনাঘাটে হয় না দেখি নামা, আকাশ যেন বিরহী এক গায়ে মেঘের জামা। আকাশ বুঝি বলিভিয়ার গভীর ঘন ঘন জেলগেটে ট্রাফিক পুলিশ দাঁড়ানো একজন। কে সে প্রিয়ংবদা তিস্তা কি নর্মদা; তার কাছে কে পৌছে দেবে সোনার সিংহাসন, মেঘের জামা পর...
https://banglarkobita.com/poem/famous/1420
1475
নির্মলেন্দু গুণ
ওটা কিছু নয়
প্রেমমূলক
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ? একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই । এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ? তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার । ওটা নয়, ওটা চুল । এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না, -ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য, ওটা অ...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/ota-kicho-noy/
5671
সুকুমার রায়
ভাল ছেলের নালিশ
ছড়া
মাগো! প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম ক'রে বসে - আমায় দেখে একটা দিল ,নয়কো তাও বড়টা, দুইখানা সেই আপনি খেল ক'ষে! তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি 'হ্যাংলা ছেলে' বলে- অম্‌‌নি কিনা মিথ্যা করে ষাঁড়ের মত চেচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে!মাগো! এম্‌‌নিধারা শয়তানি তার, খেলতে গেল...
https://www.bangla-kobita.com/sukumar/valo-cheler-nalish/
1890
পূর্ণেন্দু পত্রী
রামকিস্কর
চিন্তামূলক
খানিকটা পাথর দাও আর একটু বুক-খোলা মাঠ হে কলকাতা, হে আমার রুগ্ন জীর্ণ মুহ্যমান শিল্পের সম্রাট রক্তে নাচে ছেণী বাতাসে উড়িয়ে দিতে ইচ্ছে করে যুবতীর বেপরোয়া বেশী কিংবা কারো কালো চুলে অকষ্মাৎ কালবৈশাখী একটু পাথর পেলে আঁকি মেঘ কিংবা ঝড় পাড়াগাঁর অন্ধকারে রোদে জলে হিম রাতে স্থির আলো জ্বালে ধুলোর সংসারে বসে যে সকল নিঃসম্বল পার্ব...
https://banglarkobita.com/poem/famous/1238
4988
শামসুর রাহমান
বন্ধুদের প্রতি
চিন্তামূলক
সময়ের প্রশংসা করবো বলে আমরা ক’জন খুজি কিছু বাছা-বাছা চিত্রকলা, উপমা প্রতীক মগজকে হুকুম খাটিয়ে। কল্পনার জামেয়ারে সত্তা ঢেকে দেখি ক’টি অপোগণ্ড পোকা ইতিমধ্যে রূপক করেছে নষ্ট। দর্শনের মেরাপ-বাঁধানো প্রাঙ্গণ কয়েক বিঘা জুড়ে আছে, একটি জিজ্ঞাসা ভেঙে চুরে হাজার জিজ্ঞাসা আড়চোখে চেয়ে থাকে দ্বিধান্বিত নীলিমার দিকে। আমরা চেঁচিয়ে মর...
https://www.bangla-kobita.com/shamsurrahman/bondhuder-proti/
2022
ভাস্কর চক্রবর্তী
রক্ত
চিন্তামূলক
শুধু ফোটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ে রক্ত। এক মুহূর্তের রক্ত অন্য মুহূর্তের গায়ে ঝরে পড়ে। …চশমা পরিষ্কার করে আমি ইতিহাস পড়ি। ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ে বিছানার ওপর রক্ত ঝরে পড়ে সমস্ত জীবন বেয়ে
http://kobita.banglakosh.com/archives/4234.html
4768
শামসুর রাহমান
তাঁর পেছনে
মানবতাবাদী
নানা জনের নানা কথা, কেউ কারো কথা শুনছে বলে মনে হলো না। শুধু একটা কলরব সারা ঘর জুড়ে। বহু কণ্ঠস্বরের মধ্যে আমার গলার আওয়াজ সাঁঝ বেলার আলোর মতো আবছা।আমি থমকে দাঁড়ানো, জখমি, তেজী ঘোড়ার মতো আন্দোলন বিষয়ে কিছু বলতে চাইলাম। নামী দামী নেতারা মুখে ঐক্যের বুলি নিয়ে অনৈক্যের বহু মুণ্ডু-অলা ষাঁড়টিকে ছেড়ে দিয়েছেন ময়দানে; এই সুযোগ য...
https://www.bangla-kobita.com/shamsurrahman/tar-pechone/
4315
শামসুর রাহমান
অভিমানী বাংলাভাষা
স্বদেশমূলক
মানুষের অবয়ব থেকে, নিসর্গের চোখ থেকে এমন কি শাক সব্‌জি, আসবাব ইত্যাদি থেকেও স্মৃতি ঝরে অবিরল। রাজপথ এবং পলাশ যখন চমকে উঠেছিল পদধ্বনি, বন্দুকের শব্দে ঘন ঘন, স্মৃতি নিজস্ব বুননে অন্তরালে করেছে রচনা কিছু গল্প-গাথা, সত্যের চেয়েও বেশি দীপ্র। কান্তিমান মোরগের মতো মাথা তুলে কখনো একটি দিন দেয় ডাক, পরিপার্শ্ব দোলে, মানুষ তাকায় ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ovimani-banglavasha/
2659
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ
প্রকৃতিমূলক
আজ তালের বনের করতালি কিসের তালে পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে॥ না-দেখা কোন্‌ বীণা বাজে আকাশ-মাঝে, না-শোনা কোন্‌ রাগ রাগিণী শূন্যে ঢালে॥ ওর খুশির সাথে কোন্‌ খুশির আজ মেলামেশা, কোন্‌ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা। তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে॥
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80/
2468
মোহাম্মদ রফিকউজ্জামান
এ কালের নামতা
মানবতাবাদী
এক এককে এক আমার দিকে দ্যাখ চাঁদাবাজির টাকায় কেমন ফুলিয়েছি ট্যাক । দুই এককে দুই কি ভাবছিস তুই কেমন করে বুক ফুলিয়ে পরের টাকা ছুঁই? তিন এককে তিন ভাবনা চিন্তাহীন নেতার হস্ত মাথার উপর আছে যতো দিন । চার এককে চার কে ধারে কার ধার এই টাকাতেই করবো শুরু ইয়াবা কারবার । পাঁচ এককে পাঁচ নেশার ঘোরে নাচ কার সাথে কি ঘটে যাবে পাবো না তার...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/e-kaler-namta/
2813
রবীন্দ্রনাথ ঠাকুর
এক গাঁয়ে
প্রেমমূলক
আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ, তাদের গাছে গায় যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন-করা ভেড়া চরে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের 'পরে নিই তাহারে তুলে।আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে-- আমাদের সেই তাহার ন...
https://www.bangla-kobita.com/rabindranath/ek-ganye/
1131
জীবনানন্দ দাশ
বিভিন্ন কোরাস
চিন্তামূলক
পৃথিবীতে ঢের দিন বেঁচে থাকে আমাদের আয়ু এখন মৃত্যুর শব্দ শোনে দিনমান। হৃদয়কে চোখঠার দিয়ে ঘুমে রেখে হয়তো দুর্যোগে তৃপ্তি পেতে পারে কান; এ রকম একদিন মনে হয়েছিলো; অনেক নিকটে তবু সেই ঘোর ঘনায়েছে আজ; আমাদের উঁচু-নিচু দেয়ালের ভিতরে খোড়লে ততোধিক গুনাগার আপনার কাজ ক'রে যায়;- ঘরের ভিতর থেকে খ'সে গিয়ে সন্তুতির মন বিভীষণ, নৃসিংহের...
https://www.bangla-kobita.com/jibanananda/bivinno-corus/
1462
নির্মলেন্দু গুণ
আবার
প্রেমমূলক
আবার একটা ফুঁ দিয়ে দাও, মাথার চুল মেঘের মতো উড়ুক । আবার একটা ফুঁ দিয়ে দাও, স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।আবার একটা ফুঁ দিয়ে দাও, আটোমেটিক ঘড়ির মতো চলতে থাকি একা ।আবার একটা ফুঁ দিয়ে দাও, অন্ধকারে সলতে হয়ে জ্বলতে থাকি একা ।আবার একটা ফুঁ দিয়ে দাও, ফুসফুসে পাই হাওয়া ।আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেটকাটঃ ...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b2/
3221
রবীন্দ্রনাথ ঠাকুর
দু-কানে ফুটিয়ে দিয়ে
হাস্যরসাত্মক
দু-কানে ফুটিয়ে দিয়ে কাঁকড়ার দাঁড়া বর বলে, “কান দুটো ধীরে ধীরে নাড়া।’ বউ দেখে আয়নায়, জাপানে কি চায়নায় হাজার হাজার আছে মেছনীর পাড়া– কোথাও ঘটেনি কানে এত বড়ো ফাঁড়া।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/du-kan-futie-diye/
5492
সুকান্ত ভট্টাচার্য
পরিচয়
ছড়া
ও পাড়ার শ্যাম রায় কাছে পেলে কামড়ায় এমনি সে পালোয়ান, একদিন দুপুরে ডেকে বলে গুপুরে ‘এক্ষুনি আলো আন্’৷ কী বিপদ তা হ’লে মার খাব আমরা? দিলে পরে উত্তর রেগে বলে ‘দুত্তর, যত সব দামড়া’৷ কেঁদে বলি, শ্রীপদে বাঁচাও এ বিপদে— অক্ষম আমাদের৷ হেসে বলে শাম-দা নিয়ে আয় রামদা ধুবড়ির রামাদের॥‘পরিচয়’ ছড়াটির রচনাকাল ১৯৩৯-৪০ সাল বলে মনে হ...
https://www.bangla-kobita.com/sukanta/porichoy/
3384
রবীন্দ্রনাথ ঠাকুর
পাঠশালে হাই তোলে
হাস্যরসাত্মক
পাঠশালে হাই তোলে মতিলাল নন্দী; বলে, “পাঠ এগোয় না যত কেন মন দি।’ শেষকালে একদিন গেল চড়ি টঙ্গায়, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসালো মা-গঙ্গায়, সমাস এগিয়ে গেল, ভেসে গেল সন্ধি– পাঠ এগোবার তরে এই তার ফন্দি।  (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/pathshale-hai-tole/
3335
রবীন্দ্রনাথ ঠাকুর
নূতন চাল
নীতিমূলক
এক দিন গরজিয়া কহিল মহিষ, ঘোড়ার মতন মোর থাকিবে সহিস। একেবারে ছাড়িয়াছি মহিষি-চলন, দুই বেলা চাই মোর দলন-মলন। এই ভাবে প্রতিদিন, রজনী পোহালে, বিপরীত দাপাদাপি করে সে গোহালে। প্রভু কহে,চাই বটে! ভালো, তাই হোক! পশ্চাতে রাখিল তার দশ জন লোক। দুটো দিন না যাইতে কেঁদে কয় মোষ, আর কাজ নেই প্রভু, হয়েছে সন্তোষ। সহিসের হাত হতে দাও অব্যাহ...
https://www.bangla-kobita.com/rabindranath/nuton-chal/
223
কাজী নজরুল ইসলাম
আমাদের নারী
মানবতাবাদী
গুনে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়। রূপে লাবন্যে মাধুরী ও শ্রীতে হুরী পরী লাজ পায়।। নর নহে, নারী ইসলাম পরে প্রথম আনে ঈমান, আম্মা খাদিজা জগতে সর্ব-প্রথম মুসলমান, পুরুষের সব গৌরবস্নান এক এই  মহিমায়।। নবী নন্দিনী ফাতেমা মোদের সতী নারীদের রাণী, যাঁর ত্যাগ সেবা স্নেহ ছিল মরূভুমে কওসর পানি, যাঁর গুণ-গাথা ঘরে ঘরে প্রত...
https://www.bangla-kobita.com/nazrulislam/amader-nari/
5625
সুকুমার রায়
দাঁড়ের কবিতা
হাস্যরসাত্মক
চুপ কর্ শোন্ শোন্, বেয়াকুফ হোস্ নে ঠেকে গেছি বাপ্ রে কি ভয়ানক প্রশ্নে! ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ঝিম্‌ঝিম্ টন্‌টন্ ব্যথা করে হাড়েতে। এক ছিল দাঁড়ি মাঝি— দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষ্‌ত। সেই দাঁড়ে একদিন দাঁড়কাক দাঁড়াল, কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়াল। কাক বলে রেগেমেগে, ...
https://www.bangla-kobita.com/sukumar/darer-kobita/
49
আখতারুজ্জামান আজাদ
চা-পানের
চিন্তামূলক
মুখতার, চা দাও এক কাপ!প্রিয় দেশবাসী, আজ এই টিএসসির খোলা চত্বরে দাঁড়িয়ে ধূমায়মান চায়ের কাপ হাতে নিয়ে, আপনাদেরকে আমি আমার লাগামহীন চা-পানের ইতিবৃত্ত বর্ণনা করব।আমার হাতে চা-ভর্তি এই যে কাপটি দেখছেন — এই কাপটি একটি ইতিহাস, টিএসসির টি স্টলের প্রতিটি কাপই একেকটি ইতিহাস!খানিক আগে এই কাপে চা খেয়ে গেছে ঘামে-নাওয়া এক রিকশাশ্রমি...
https://www.kobitacocktail.com/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%96%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81/
574
কায়কোবাদ
প্রণয়ের প্রথম চুম্বন
প্রেমমূলক
(১) মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন! যবে তুমি মুক্ত কেশে ফুলরাণী বেশে এসে, করেছিলে মোরে প্রিয় স্নেহ-আলিঙ্গন! মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন?(২) প্রথম চুম্বন! মানব জীবনে আহা শান্তি-প্রস্রবণ! কত প্রেম কত আশা, কত স্নেহ ভালবাসা, বিরাজে তাহায়, সে যে অপার্থিব ধন! মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন!(৩) হায় সে চুম্বনে কত সুখ ...
http://kobita.banglakosh.com/archives/3828.html
1237
জীবনানন্দ দাশ
সূর্য নক্ষত্র নারী
প্রেমমূলক
তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো সব চেয়ে আগে; জানি আমি। সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই। তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো। আমাকে বলেনি কেউ। কোথাও জল্কে ঘিরে পৃথিবীর অফুরান জল র’য়ে গেছে;– যে যার নিজের কাজে আছে, এই অনুভবে চ’লে শিয়রে নিয়ত স্ফীত সুর্যকে চেনে তারা; আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর কোনো জল কী ক’রে...
https://www.bangla-kobita.com/jibanananda/shurjo-nakkhatro-naari/
4610
শামসুর রাহমান
কে আসে এমন ধু ধু অবেলায়
রূপক
কে আসে এমন ধু ধু অবেলায় আমার নিবাসে? জীর্ণ শীর্ণ আমার নিবাসে কে আসে তীক্ষ্ণ ক্ষুধার্ত চোখে? করে না তেমন পীড়াপীড়ি কিছু, চায় না কিছুই, নগ্ন সিঁড়িতে বসে থাকে একা, বসে থাকে একা, বসে থাকে একা। বসে থাকে একা।উস্‌কো খুস্‌কো চুলের ভেতরে স্বপ্ন বুঝিবা হরিণের মতো করে ছোটছুটি। সরু আঙুলের ডগায় জমেছে স্মৃতির অভ্র। এখানে আসার কথাই ছি...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ke-ase-emon-dhu-dhu-obelayi/
5883
সুফিয়া কামাল
বাসন্তী
প্রেমমূলক
আমার এ বনের পথে কাননে ফুল ফোটাতে ভুলে কেউ করত না গো কোনদিন আসা-যাওয়া। সেদিন ফাগুন-প্রাতে অরুণের উদয়-সাথে সহসা দিল দেখা উদাসী দখিন হাওয়া।… বুকে মোর চরণ ফেলে বধুঁ মোর আজকে এলে আজি যে ভরা সুখে কেবলই পরাণ কাঁদে।
http://kobita.banglakosh.com/archives/33.html
5450
সুকান্ত ভট্টাচার্য
কবে
মানবতাবাদী
অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চুতুর্দিক, আজো বেঁচে আছি মৃত্যুতাড়িত আজো বেঁচে আছি ঠিক। দুলে ওঠে দিন; শপথমুখর কিষাণ শ্রমিকপাড়া, হাজারে হাজারে মাঠে বন্দরে আজকে দিয়েছে সাড়া। জ'লে আলো আজ, আমাদের হাড়ে জমা হয় বিদ্যুৎ, নিহত দিনের দীর্ঘ শাখায় ফোটে বসন্তদূত। মূঢ় ইতিহাস; চল্লিশ কোটি সৈন্যের সেনাপতি। সংহত দিন, রুখবে কে এই এ...
https://banglarkobita.com/poem/famous/1117
2283
মহাদেব সাহা
হিংসা তার আদিগ্রন্থ
মানবতাবাদী
মানুষ কিছুই শিখলো না আর, কিছুই শিখলো না এইসব বয়স্ক বালক- শুধু আদিবিদ্যা তীর ছোঁড়া ছাড়া তার কিচুই হলো না শেখা, কেবল শিকার আর রক্তপাত ব্যতীত বিশেষ কোনো পাঠ করলো না শেষ বুঝি এই নির্বোধ মানুষ; মনে হয় হিংসা তার আদিগ্রন্থ, শেষ বই এই রক্তপাত তাই কি এখনো তার চোখেমুখে লেখা সেই আদিম অক্ষর? সে কোনো নিলো না শিক্ষা আলোকিত দিবসের কা...
https://banglarkobita.com/poem/famous/1336
4097
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কনসেন্ট্রেশন ক্যাম্প
মানবতাবাদী
তাঁর চোখ বাঁধা হলো। বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। থ্যাতলানো ঠোঁটজোড়া লালা-রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা...মাগ... চেঁচিয়ে উঠলো সে। পাঁচশো পঞ্চান্ন মার্কা আধ-খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারে...
https://banglarkobita.com/poem/famous/324
268
কাজী নজরুল ইসলাম
কর্ণফুলী
প্রেমমূলক
ওগো ও কর্ণফুলী, উজাড় করিয়া দিনু তব জলে আমার অশ্রুগুলি। যে লোনা জলের সিন্ধু-সিকতে নিতি তব আনাগোনা, আমার অশ্রু লাগিবে না সখী তার চেয়ে বেশি লোনা! তুমি শুধু জল করো টলমল ; নাই তব প্রয়োজন আমার দু-ফোঁটা অশ্রুজলের এ গোপন আবেদন। যুগ যুগ ধরি বাড়াইয়া বাহু তব দু-ধারের তীর ধরিতে চাহিয়া পারেনি ধরিতে, তব জল-মঞ্জীর বাজাইয়া তুমি ওগো গর...
https://www.bangla-kobita.com/nazrulislam/kornofuli/
1105
জীবনানন্দ দাশ
পৃথিবীলোক
চিন্তামূলক
দূরে কাছে কেবলি নগর, ঘর ভাঙ্গে গ্রাম পতনের শব্দ হয়; মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে, দেয়ালে তাদের ছায়া তবু ক্ষতি,মৃত্যু,ভয় বিহবলতা ব’লে মনে হয়।এসব শূণ্যতা ছাড়া কোনোদিকে আজ কিছু নেই সময়ের তীরে। তবু ব্যর্থ মানুষের গ্লানি ভুল চিন্তা সংকল্পের অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ এ পৃথিবী, এই প্রে...
https://www.bangla-kobita.com/jibanananda/prithibilok/
2306
মাইকেল মধুসূদন দত্ত
করুণ-রস
সনেট
সুন্দর নদের তীরে হেরিনু সুন্দরী বামারে মলিন-মুখী,শরদের শশী রাহুর তরাসে যেন!সে বিরলে বসি, মৃদে কাঁদে সুবদনা;ঝরঝরে ঝরি, গলে অশ্রু-বিন্দু,যেন মুক্তা-ফল খসি! সে নদের স্রোতঃ অশ্রু পরশন করি, ভাসে,ফুল্ল কমলের স্বর্ণকান্তি ধরি, মধুলোভী মধুকরে মধুরসে রসি গন্ধামোদী গন্ধবহে সুগন্ধ প্রদানী। না পারি বুঝিতে মায়া,চাহিনু চঞ্চলে চৌদিকে...
https://www.bangla-kobita.com/madhusudan/korun-ros/
4767
শামসুর রাহমান
তসলিম রশিদের জীবনযাপন
মানবতাবাদী
এড়িয়ে পিতার দৃষ্টি যৌবনপ্রত্যুষ দরজায় খিল দিয়ে কবিতা লিখেছি আমি আর মনে প্রাণে কবিতাকে করেছি গ্রহণ পৃথিবীর সর্বোত্তম বস্তু বলে, অথচ জনক কস্মিনকালে ও জানাননি সমর্থন আমার এ ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি। ভরা সূর্যাস্তের দিকে মুখ রেখে তিনি উঁচিয়ে বয়স্ক ছড়ি তাঁর দিয়েছেন তাড়িয়ে বেবাক অলৌকিক হরিণ এবং পরী ভাড়াটে বাড়ির সংকীর্ণ চৌ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/toslim-roshider-jibonzapon/
1936
ফররুখ আহমদ
পাঞ্জেরি
রূপক
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে? তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে; অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? দীঘল রাতের শ্রান্তসফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে? এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্...
http://kobita.banglakosh.com/archives/4011.html
387
কাজী নজরুল ইসলাম
পূজারিণী
প্রেমমূলক
এত দিনে অবেলায়- প্রিয়তম! ধূলি-অন্ধ ঘূর্ণি সম দিবাযামী যবে আমি নেচে ফিরি র”ধিরাক্ত মরণ-খেলায়- এ দিনে অ-বেলায় জানিলাম, আমি তোমা’ জন্মে জন্মে চিনি। পূজারিণী! ঐ কন্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী, ঐ আখি, ঐ মুখ, ঐ ভুর”, ললাট, চিবুক, ঐ তব অপরূপ রূপ, ঐ তব দোলো-দোলো গতি-নৃত্য দুষ্ট দুল রাজহংসী জিনি’- চিনি সব চিনি। তাই আমি এতদি...
https://banglarkobita.com/poem/famous/173
1702
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
স্নানযাত্রা
প্রেমমূলক
বাইরে এসো …কে যেন বুকের মধ্যে বলে ওঠে… বাইরে এসো… এখুনি আমার বুকের ভিতরে কার স্নান সমাপন হল! সারাদিন ঘুরেছি অনেক দূরে দূরে। তবুও বাইরে যাওয়া হলো না। ঘরের ভিতরে অনেক দূরে দূরে পা ফেলেছি। ঘরের ভিতরে দশ-বিশ মাইল আমি ঘুরেছি! এখন সন্ধ্যায় কে যেন ফের বুকের ভিতরে বলে উঠল : এসো। বাইরে এসো… কে যেন বুকের ভিতর ঘড়ির ঘন্টায় বলে...
https://banglarkobita.com/poem/famous/1649
1629
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নিশির ডাক
মানবতাবাদী
নিশির ডাক শুনে মাঝরাত্তিরে যারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এখন আবার খুব শান্ত আর খুব সুন্দর এই সকালবেলায় একে-একে সেই ছেলেগুলো যে যার ঘরে ফিরে আসছে। ওদের ছেঁড়া জামাকাপড়, ওদের রক্তাক্ত হাত-পা, আর সেইসঙ্গে ওদের ভাষাহীন চাউনি দেখেই বোঝা যায় যে, যা পাবে বলে ওরা রাস্তায় গিয়ে নেমেছিল, তা ওরা পায়নি। মাথা নিচু করে ওরা এখন ফিরে...
https://banglarkobita.com/poem/famous/1548
3271
রবীন্দ্রনাথ ঠাকুর
ধ্যান
সনেট
যত ভালোবাসি, যত হেরি বড়ো ক’রে তত, প্রিয়তমে, আমি সত্য হেরি তোরে। যত অল্প করি তোরে, তত অল্প জানি— কখনো হারায়ে ফেলি, কভু মনে আনি। আজি এ বসন্তদিনে বিকশিতমন হেরিতেছি আমি এক অপূর্ব স্বপন— যেন এ জগৎ নাহি, কিছু নাহি আর, যেন শুধু আছে এক মহাপারাবার, নাহি দিন নাহি রাত্রি নাহি দন্ড পল, প্রলয়ের জলরাশি স্তব্ধ অচঞ্চল; যেন তারি মাঝখান...
https://www.bangla-kobita.com/rabindranath/dhan/
2715
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার খোলা জানালাতে
প্রেমমূলক
আমার খোলা জানালাতে শব্দবিহীন চরণপাতে কে এলে গো, কে গো তুমি এলে। একলা আমি বসে আছি অস্তলোকের কাছাকাছি পশ্চিমেতে দুটি নয়ন মেলে। অতিসুদূর দীর্ঘ পথে আকুল তব আঁচল হতে আঁধারতলে গন্ধরেখা রাখি জোনাক-জ্বালা বনের শেষে কখন এলে দুয়ারদেশে শিথিল কেশে ললাটখানি ঢাকি।তোমার সাথে আমার পাশে কত গ্রামের নিদ্রা আসে– পান্থবিহীন পথের বিজনতা, ধূ...
https://www.bangla-kobita.com/rabindranath/amar-khola-janalete/
3051
রবীন্দ্রনাথ ঠাকুর
চুরি-নিবারণ
নীতিমূলক
সুয়োরাণী কহে, রাজা দুয়োরাণীটার কত মতলব আছে বুঝে ওঠা ভার। গোয়াল্‌-ঘরের কোণে দিলে ওরে বাসা, তবু দেখো অভাগীর মেটে নাই আশা। তোমারে ভুলায়ে শুধু মুখের কথায় কালো গরুটিরে তব দুয়ে নিতে চায়। রাজা বলে, ঠিক ঠিক, বিষম চাতুরী— এখন কী ক’রে ওর ঠেকাইব চুরি! সুয়ো বল, একমাত্র রয়েছে ওষুধ, গোরুটা আমারে দাও, আমি খাই দুধ।   (কণিকা কাব্যগ্রন্...
https://www.bangla-kobita.com/rabindranath/churi-nibaron/
5437
সুকান্ত ভট্টাচার্য
আমার মৃত্যুর পর
চিন্তামূলক
আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর শঙ্কারে, উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে আঁধার-অঞ্জন। পরিচয়ভারে ন্যুব্জ অনেকের শোকগ্রস্ত মন, বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের মুহূর্তে বিস্মৃত হবে সব চিহ্ন আমার পাপের। কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্...
https://www.bangla-kobita.com/sukanta/amar-mrityur-por/
1564
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কলকাতার যীশু
চিন্তামূলক
লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল; ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেমপো, বাঘমার্কা ডবল-ডেকার। ‘গেল গেল’ আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল— ঝাঁকামুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার— এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। ...
https://banglarkobita.com/poem/famous/1587
2761
রবীন্দ্রনাথ ঠাকুর
আশিষ-গ্রহণ
ভক্তিমূলক
চলিয়াছি রণক্ষেত্রে সংগ্রামের পথে। সংসারবিপ্লবধ্বনি আসে দূর হতে। বিদায় নেবার আগে, পারি যতক্ষণ পরিপূর্ণ করি লই মোর প্রাণমন নিত্য-উচ্চারিত তব কলকণ্ঠস্বরে উদার মঙ্গলমন্ত্রে—হৃদয়ের ‘পরে লই তব শুভস্পর্শ, কল্যাণসঞ্চয়। এই আশীর্বাদ করো, জয়পরাজয় ধরি যেন নম্রচিত্তে করি শির নত দেবতার আশীর্বাদী কুসুমের মতো। বিশ্বস্ত স্নেহের মূর্তি ...
https://www.bangla-kobita.com/rabindranath/ashish-grohon/
3658
রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতসমুদ্র তার বাষ্পোচ্ছ্বাস নিশ্বসে গগনে
সনেট
ভারতসমুদ্র তার বাষ্পোচ্ছ্বাস নিশ্বসে গগনে আলোক করিয়া পান, উদাস দক্ষিণসমীরণে অনির্বচনীয় যেন আনন্দের অব্যক্ত আবেগ। উর্ধ্ববাহু হিমাচল, তুমি সেই উদ্বাহিত মেঘ শিখরে শিখরে তব ছায়াচ্ছন্ন গুহায় গুহায় রাখিছ নিরুদ্ধ করি– পুনর্বার উন্মুক্ত ধারায় নূতন আনন্দস্রোতে নব প্রাণে ফিরাইয়া দিতে অসীমজিজ্ঞাসারত সেই মহাসমুদ্রের চিতে। সেইমতো ভ...
https://www.bangla-kobita.com/rabindranath/varotsomudro-tar-baspocchash/
210
কাজী নজরুল ইসলাম
আগ্নেয়গিরি বাংলার যৌবন
স্বদেশমূলক
ঘুমাইয়া ছিল আগ্নেয়গিরি বাংলার যৌবন, বহু বৎসর মুখ চেপে ছিল পাষাণের আবরণ। তার এ ঘুমের অবসরে যত ধনলোভী রাক্ষস প্রলোভন দিয়ে করেছিল যত বুদ্ধিজীবীরে বশ। অর্থের জাব খাওয়ায়ে তাদের বলদ করিয়ে শেষে লুঠতরাজের হাট ও বাজার বসাইল সারা দেশে। সেই জাব খেয়ে বুদ্ধিওয়ালার হইল সর্বনাশ, ‘শুদ্ধি স্বামী’ ও ‘বুদ্ধু মিয়াঁ-র হইল তাহারা দাস! বুঝিল...
https://www.bangla-kobita.com/nazrulislam/agneygiri-banglar-joubon/
910
জীবনানন্দ দাশ
অন্ধকার থেকে
চিন্তামূলক
গাঢ় অন্ধকার থেকে আমরা এ-পৃথিবীর আজকের মুহূর্তে এসেছি। বীজের ভেতর থেকে কী ক’রে অরণ্য জন্ম নেয়,- জলের কণার থেকে জেগে ওঠে নভোনীল মহান সাগর, কী ক’রে এ-প্রকৃতিতে—পৃথিবীতে, আহা, ছায়াচ্ছন্ন দৃষ্টি নিয়ে মানব প্রথম এসেছিল, আমরা জেনেছি সব,—অনুভব করেছি সকলই। সূর্য জেলে,—কল্লোল সাগর জল কোথাও দিগন্তে আছে, তাই শুভ্র অপলক সব শঙ্খের ম...
https://www.bangla-kobita.com/jibanananda/ondhokar-thekey/
1290
টুটুল দাস
যে
প্রেমমূলক
ঝালমুড়ি ঠোঙায় ছোটবেলার মুখস্থ না হওয়া ছড়া একযুগ বয়স কমিয়ে দেয়- নীল ফ্রকের হাত ধরে হাঁটতে থাকা লাল গেঞ্জি যেন বৃন্দাবন উঠে আসে পাড়ার গলিতে।যে শহরে প্রজাপতি ওড়ার জায়গা নেই সেখানে কীটপোকা থাকবেই।পুরুষ লাঙ্গল কাঁধে ভোরবেলা বেরিয়ে গেছে তার টিফিনবক্সে দু’মুটো পান্তা ভাত, আলু সেদ্ধর সাথে এক চামচ ভালোবাসা মাটির স্পর্শ পেলেই শু...
https://www.kobitacocktail.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%85%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%a5%e0%a6%be/
4576
শামসুর রাহমান
কাদের জন্যে
মানবতাবাদী
লিখতে কহ যে দিনরাত্তির কাদের জন্যে লিখব? কাদের জন্যে দুঃখের পাঠ করুণ ভাষ্যে শিখব?ইঞ্জিনিয়ার ডাক্তার আর মোক্তার আর রাজনীতিবিদ আদার ব্যাপারী আর ব্যাংকার পেডেন্ডো আর মিহি কলাবিদ খুঁটবে আমার কাব্য। তাদের জন্যে লিখব এবং তাদের জন্যে ভাবব?শকুন-উকিল ঘোর ঠিকাদার আর নিধিরাম সর্দার আর হুজুরের জি-হাঁ হুঁকোবরদার বৈদ্য এবং বৈশ্য ঘাঁ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kader-jonyo/
3939
রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী
প্রেমমূলক
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী, তাই আমার এই নূতন বসনখানি। নূতন সে মোর হিয়ার মধ্যে দেখতে কি পায় কেউ। সেই নূতনের ঢেউ অঙ্গ বেয়ে পড়ল ছেয়ে নূতন বসনখানি। দেহ-গানের তান যেন এই নিলেম বুকে টানি। আপনাকে তো দিলেম তারে, তবু হাজার বার নূতন করে দিই যে উপহার। চোখের কালোয় নূতন আলো ঝলক দিয়ে ওঠে, নূতন হাসি ফোটে, তারি সঙ্গে, যতনভর...
https://banglarkobita.com/poem/famous/1950
1843
পূর্ণেন্দু পত্রী
নেলকাটার
প্রকৃতিমূলক
সুখ নেইকো মনে নেলকাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। সাত বছর সাঁতার কাটিনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে দশ বছর আগে শেষ ছুয়েছি পাহাড়ের স্তনচূড়া মাদল বাজিয়ে কতবার ডেকেছে হৈ-হল্লার জঙ্গল, যাইনি। আলজিভে উপুড় করে দিয়েছে মাতাল-হওয়ার কলসী, খাইনি। যাবার মধ্যে গত ডিসেম্বরে সাঁচী হাজার বছর পরে আবার দেখা যক্ষিনীদের সঙ্গে, হাস...
https://banglarkobita.com/poem/famous/1307
2498
মোহাম্মদ রফিকউজ্জামান
পালাবার পথ নেই
চিন্তামূলক
ইদানীং হুট-হাট চিন্তা তার লম্বা লম্বা পা ফেলে বেড়াতে চলে আসে এসেই স্বভাব মত খুলির ভিতরে ঢুকে মাকড়ের জাল বুনে চলে - আমার ইচ্ছের বিপরীতে সেই জালে ধরা পড়ে বিচিত্র পতঙ্গ-কীট - যেমন কেবল আজ প্রথম সকাল উঁকি দিতে না দিতেই এক উড়ো মাছি এসে জড়িয়ে সেখানে ভন-ভন করে যাচ্ছে - এসব আমার ভালো লাগে না বলেই আমি তাকে যেতে বলি কিন্তু সে জা...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/palabar-poth-nei/
4959
শামসুর রাহমান
প্রত্যাশার বাইরেই ছিল
চিন্তামূলক
প্রত্যাশার বাইরেই ছিল ব্যাপারটি। রোজকার মতোই টেবিল ঘেঁষে পুরোনো চেয়ারে আরামে ছিলাম বসে, ঘড়িতে তখন সকাল আটটা ফ্যাল ফ্যাল ক’রে তাকিয়ে রয়েছে। আমি কি না-লেখা কোনও কবিতার পঙ্‌ক্তি মনে-মনে সৃজনে ছিলাম মগ্ন? একটি কি দুটি শব্দ হয়তো-বা ভেসে উঠছিল আমার মানস-হ্রদে। আচমকা চোখে পড়ে ঘরে একটি প্রজাপতির চঞ্চলতা।বেশ কিছুকাল থেকে কৃষ্ণপ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/prottyashar-baire-chilo/
3719
রবীন্দ্রনাথ ঠাকুর
মানিক কহিল পিঠ পেতে দিই দাঁড়াও
হাস্যরসাত্মক
মানিক কহিল, “পিঠ পেতে দিই দাঁড়াও। আম দুটো ঝোলে, ওর দিকে হাত বাড়াও। উপরের ডালে সবুজে ও লালে ভরে আছে, কষে নাড়াও। নিচে নেমে এসে ছুরি দিয়ে শেষে ব’সে ব’সে খোসা ছাড়াও। যদি আসে মালি চোখে দিয়ে বালি পারো যদি তারে তাড়াও। বাকি কাজটার মোর ‘পরে ভার, পাবে না শাঁসের সাড়াও। আঁঠি যদি থাকে দিয়ো মালিটাকে, মাড়াব না তার পাড়াও। পিসিমা রাগিল...
https://www.bangla-kobita.com/rabindranath/manik-kohilo-pith-pete-dei-darao/
959
জীবনানন্দ দাশ
এই পৃথিবীর
চিন্তামূলক
এই পৃথিবীর বুকের ভিতরে কোথাও শান্তি আছে; অঘ্রাণ মাস রাত্রি হ’লে অনেক বিষয়াবিষের সমাধান মাঠে জলে পাখির নীড়ে নক্ষত্রেতে থাকে; অমেয় গোলকধাঁধাঁয় ঘুরে প্রাণ চেষ্টা করে সমাজ জাতি সময় সৃষ্টি সঠিক বুঝে নিতে। সকল প্রয়াণ সফল হবে গ্লাশিয়ারের দীপ্তি আসার আগে; এখন রৌদ্রে আজন্মকাল অনুষ্ঠানের দিন; সফল হতে ইতিহাসের অনেক দিন লাগে। সে স...
https://www.bangla-kobita.com/jibanananda/ei-prithibiir/
1794
পূর্ণেন্দু পত্রী
কবি
চিন্তামূলক
ওহে দেখতো দেখতো লোকটা চলে যাওয়ার সময় কি রেখে গেল? ভারী লুকনো স্বভাবের ছিল মানুষটা। ঘাড় গুজে, হাঁটু ভেঙে, চোখ জ্বালিয়ে বন-বাদাড়, নুড়ি পাথর, আগুন অন্ধকার, ঘেঁটে ঘেঁটে কী সব কুড়িয়ে বেড়াত দিনরাত। দেখতো কী রেখে গেল যাওয়ার সময়? সিন্ধুকটা খোল। ভিতরে কি? আজ্ঞে পান্ডুলিপি। ভল্টটা ভাঙো। ভিতরে কি? আজ্ঞে পান্ডুলিপি।
https://banglarkobita.com/poem/famous/1299
2089
মহাদেব সাহা
এই কবিতার জন্যে
মানবতাবাদী
এই কবিতার জন্যে কতোবার বদ্ধ উন্মাদের মতো ঘুরলাম রাস্তায় রাস্তায় কতোবার আগুনে দিলাম হাত, প্রবল তুষারপাত নিলাম মাথায়; এই কবিতার জন্যে পঞ্চপাণ্ডবের মতো আবদ্ধ হলাম জতুগৃহে শুধু এই কবিতাকে ভালোবেসে কতোবার দাঁড়ালাম পরমানু বোমার বিরুদ্ধে কতোবার একা বুক পেতে দাঁড়ালাম আণবিক ক্ষেপণাস্ত্রের সম্মুখে, কবিতাকে ভালোবেসে এই পৃথিবীকে ক...
https://banglarkobita.com/poem/famous/1368
2703
রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা
রূপক
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা, দেবদারুর কুঞ্জে ধেনু চরায় রাখালেরা। কোথা হতে চৈত্রমাসে হাঁসের শ্রেণী উড়ে আসে, অঘ্রানেতে আকাশপথে যায় যে তারা কোথা আমরা কিছুই জানি নেকো সেই সুদূরের কথা। আমরা জানি গ্রাম ক’খানি, চিনি দশটি গিরি– মা ধরণী রাখেন মোদের কোলের মধ্যে ঘিরি।সে ছিল ওই বনের ধারে ভুট্টাখেতের পাশে যেখানে ওই ছায়ার তল...
https://www.bangla-kobita.com/rabindranath/amader-ei-pollikhani-pahar-die-ghera/
332
কাজী নজরুল ইসলাম
ঝোড়ো গান
মানবতাবাদী
[কীর্তন] (আমি) চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম ও দাদা শ্যাম! তাই গান গাই আর যাই নেচে যাই ঝম্‌ঝমা্‌ঝম্ অবিশ্রাম ॥ আমি সাইক্লোন আর তুফান আমি দামোদরের বান খোশখেয়ালে উড়াই ঢাকা, ডুবাই বর্ধমান। আর শিবঠাকুরকে কাঠি করে বাজাই ব্রহ্মা-বিষ্ণু-ড্রাম॥
https://banglarkobita.com/poem/famous/835
3410
রবীন্দ্রনাথ ঠাকুর
পূর্ণ মিলন
সনেট
নিশিদিন কাঁদি , সখী , মিলনের তরে যে মিলন ক্ষুধাতুর মৃত্যুর মতন । লও লও বেঁধে লও কেড়ে লও মোরে — লও লজ্জা , লও বস্ত্র , লও আবরণ । এ তরুণ তনুখানি লহ চুরি করে — আঁখি হতে লও ঘুম , ঘুমের স্বপন । জাগ্রত বিপুল বিশ্ব লও তুমি হরে অনন্তকালের মোর জীবন – মরণ । বিজন বিশ্বের মাঝে মিলনশ্মশানে নির্বাপিতসূর্যালোক লুপ্ত চরাচর , লাজমুক্ত ...
https://www.bangla-kobita.com/rabindranath/purno-milon/
3967
রবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্তোত্থিতা
প্রেমমূলক
ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর । গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর । অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তীশালে হাতি । মল্লশালে মল্ল জাগি ফুলায় পুন ছাতি । জাগিল পথে প্রহরীদল, দুয়ারে জাগে দ্বারী, আকাশে চেয়ে নিরখে বেলা জাগিয়া নরনারী । উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানীমাতা । কচলি আঁখি কুমার-সাথে জাগিল রাজভ্রাতা । নিভৃত ঘরে ধূ...
https://www.bangla-kobita.com/rabindranath/shuptotthita/
3056
রবীন্দ্রনাথ ঠাকুর
ছল
প্রেমমূলক
তোমারে পাছে সহজে বুঝি     তাই কি এত লীলার ছল - বাহিরে যবে হাসির ছটা     ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব     ছলনা - যে কথা তুমি বলিতে চাও     সে কথা তুমি বল না।।তোমারে পাছে সহজে ধরি     কিছুরই তব কিনারা নাই - দশের দলে টানি গো পাছে     কিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি, বুঝি গো তব     ছলনা - যে পথে তুমি চলি...
https://www.bangla-kobita.com/rabindranath/chhol/
2460
মোহাম্মদ রফিকউজ্জামান
অসময়
মানবতাবাদী
ক্রসফায়ারের এক দুর্নাম শিকার হয়ে ফজর বয়াতি চিৎপাত পড়ে আছে ডোবার জঙ্গলে - শুধু তার বাম পা'টা ঝোপে বেঁধে ঊর্ধ্বমুখী ঔদ্ধত্যের লাথি হয়ে আছে কারো দিকে, এপার-ওপার ছিদ্র মগজ সাঁতার দিচ্ছে না এখন তার তর্জা কিংবা বিচারগানের কোনো ধারা-- যদি দিতো - তবে কি তা জমাট রক্তের গন্ধ শুঁকে খুঁজে পেতো কারো পাপ - এবং সে বাজিয়ে দোতারা শোনাত...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/oshomoy/
1775
পূর্ণেন্দু পত্রী
আরশিতে সর্বদা এক উজ্জল রমনী
রূপক
আরশিতে সর্বদা এক উজ্জল রমণী বসে থাকে। তার কোনো পরিচয়, পাসপোর্ট, বাড়ির ঠিকানা মানুষ পায়নি হাত পেতে। অনুসন্ধানের লোভে মুলত সর্বতোভাবে তাকে পাবে বলে অনেক মোটর গাড়ি ছুটে গেছে পাহাড়ের ঢালু পথ চিরে অনেক মোটর গাড়ি চুরমার ভেঙে গেছে নীল সিন্ধুতীরে তারও আগে ধ্বসে গেছে শতাধিক প্রাসাদের সমৃদ্ধ খিলান হাজার জাহাজ ডুবি হয়ে গেছে হোম...
https://banglarkobita.com/poem/famous/1227
4834
শামসুর রাহমান
দিব্যোন্মদ
প্রেমমূলক
মানি অর্ডার ফর্মে একটি প্রেমের কবিতার খসড়া। দু’তিনটি পঙ্‌ক্তির পর কিছু কাটাকুটি, তারপর কয়েকটি পঙূক্তি। শেষের দিকের বাক্যটি অসমাপ্ত। নিজের হস্তাক্ষর সে নিজেই বুঝতে ব্যর্থ। হঠাৎ এক সময় ওর মনে হয়, সে তো একজন নয়, নানা জন। এই মুহূর্তে প্রত্যেকে আলাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সে নিজেকে ওদের ভেতর থেকে বের করে এনে বসে চেয়ারে। কিসের ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/dibyonmad/
3440
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাত
সনেট
নির্মল তরুণ উষা, শীতল সমীর, শিহরি শিহরি উঠে শান্ত নদীনীর। এখনো নামে নি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়ে নি নৌকা সাদা পাল তুলি। এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাষি নাহি চলে পথে, গোরু নাই মাঠে। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে তপ্ত ভাল পাতিয়াছি উদার গগনে। বাতাস সোহাগস্পর্শ বুলাইছে কেশে, প্রসন্ন কিরণখানি মুখে পড়ে এসে। পাখির আনন্দ...
https://www.bangla-kobita.com/rabindranath/provat/
3796
রবীন্দ্রনাথ ঠাকুর
যে-মাসেতে আপিসেতে
ছড়া
যে-মাসেতে আপিসেতে হল তার নাম ছাঁটা স্ত্রীর শাড়ি নিজে পরে, স্ত্রী পরিল গামছাটা। বলে, “আমি বৈরাগী, ছেড়ে দেব শিগ্‌গির, ঘরে মোর যত আছে বিলাস-সামিগ্‌গির।’ ছিল তার টিনে-গড়া চা-খাওয়ার চাম্‌চাটা, কেউ তা কেনে না সেটা যত করে দাম-ছাঁটা।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/je-masete-apisete/
3793
রবীন্দ্রনাথ ঠাকুর
যে রত্ন সবার সেরা
চিন্তামূলক
যে রত্ন সবার সেরা তাহারে খুঁজিয়া ফেরা ব্যর্থ অন্বেষণ। কেহ নাহি জানে, কিসে ধরা দেয় আপনি সে এলে শুভক্ষণ।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/je-rotno-sobar-sera/
4922
শামসুর রাহমান
পাস্তারনাকের কাব্যগ্রন্থের নিচে
প্রেমমূলক
১ কোনও কোনও কবিতা দূরে দাঁড়িয়ে থাকে; রুখু লালচে চুল, নীল চোখ, গালে আপেলের রক্তিমাভা; ক্ষুৎ-পিপাসা, বুলেট এবং বোমা থেকে পালিয়ে বেড়ানো উদ্বাস্তু ইরাকী বালিকা। হাত নেড়ে ডাকি, রুটি, কোকাকোলা আর লজেন্সের প্রতিশ্রুতি দিই, তবু সে অনড়। যেন আমার চারপাশে অদৃশ্য কাঁটাতারের বেড়া, টপকিয়ে আসার আগ্রহ নেই ওর। আমাকে উঠে দাঁড়াতে দেখে এক...
https://www.bangla-kobita.com/shamsurrahman/pastarnaker-kabyogronther-niche/
5400
সত্যেন্দ্রনাথ দত্ত
চম্পা
প্রকৃতিমূলক
আমারে ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে, বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত; রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে, একাকী আসিতে হ’লো — সাহসিকা অপ্সরার মতো। বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার, বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর; জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার দেখিলাম জলস্থল, — শুন্...
https://www.bangla-kobita.com/satyendranath/chompa/
4175
লালন শাহ
আমারে কি রাখবেন গুরু চরণদাসী
চিন্তামূলক
আমারে কি রাখবেন গুরু চরণদাসী? ইতরপনা কার্য আমার অহর্নিশি।। জঠর যন্ত্রণা পেয়ে এলাম যে করার দিয়ে রইলাম তা সব ভুলিয়ে ভবে আসি।। চিনলাম না সে গুরু কি ধন জানলাম না তার সেবা সাধন ঘুরতে বুঝি হল রে মন চোরাশি।। গুরু যার থাকে সদয় শমন বলে তার কিসের ভয় লালন বলে, মন তুই আমার করলি দুষি।।
http://kobita.banglakosh.com/archives/4405.html
5396
সত্যেন্দ্রনাথ দত্ত
কোনো ধর্মধ্বজের প্রতি
মানবতাবাদী
প্রেমের ধর্ম করছ প্রচার কে গো তুমি সবুট লাথি নিয়ে, ডায়ার-মার্কা শিষ্টাচারের লাল-পেয়ালার শেষ তলানি পিয়ে! কুষলে তো চলছে তোমার অর্ধঘন্টা ধর্মোপদেশ দেওয়া, টিফিন এবং টি-এর ফাঁকে? জমছে ভাল ঋষ্ট কথার খেয়া? মুখোস খোলা, মুখস্থ বোল বোলো না আর টিয়াপাখির মত, মোটা মাসহারার মোহে,- দোরেখা ঢং চালাবে আর কত? বয়স গত, ক্ষ্যাপার মত কামড় দি...
https://www.bangla-kobita.com/satyendranath/kono-dhormodhojjer-proti/
1711
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হাতে ভীরু দীপ
প্রকৃতিমূলক
হাতে ভীরু দীপ, পথে উন্মাদ হাওয়া, ভ্রুকুটিকুটিল সহস্র ভয় মনে। কেন ভয়? কেন এমন সঙ্গোপনে পথে নেমে তোর বারে-বারে ফিরে চাওয়া? এ কী ভয় তোর সকল সত্তা কাঁপায়? আমি যে এসেছি, সে যেন জানতে না পায়। দূরে হেলঙের পাহাড়, পাহাড়তলি ছাড়িয়ে পিপলকোঠির চড়াই, আর তারপর সাঁকো। বাঁয়ে গেলে গঙ্গার ধারে সেই গ্রাম, অমৌঠি রঙ্কোলি। সেইখানে যাব। স...
https://banglarkobita.com/poem/famous/1704
5124
শামসুর রাহমান
মূর্তি
চিন্তামূলক
না, আমি ভাস্কর নই, রোজ তাল তাল কাদামাটি নিয়ে মূর্তি গড়ি না, অথবা পাথরের স্তব্ধতায় পারি না জাগাতে কোনোক্রমে মৃত্যুঞ্জয় ধ্বনি, হায়, প্রতিমার। আমার আঙুলে নয় দীপ্র জাদুকাঠি, স্পর্শে যার দেয়াল চকিতে যাবে ছেয়ে কিছু খাঁটি অজর ফ্রেস্কোয় কিংবা জাগবে জোয়ার সাহারায়, অথবা উঠবে গড়ে মরুদ্যান; আমিতো ভূতল আস্তানায় একা ছন্দমিল খুঁজে খন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/murti/
2479
মোহাম্মদ রফিকউজ্জামান
গজলাঙ্গ - তিন অন্তরা
প্রেমমূলক
এখনো প্রানের কম্পন শুনি বুকের ভিতরে চলছে তুমি কেন থেমে - বিনষ্ট প্রেমে আবারো আগুন দিয়ে দেখে নাও, হৃদয় কতোটা জ্বলছে ।।আগুনের প্রতি ফুলকি এ-বুকে কাঁটায় ধন্য ফুল হয় নইলে যে আমি মরে গেছি বলে ভুল হয়। এখনো আতশ বাকি আছে আরো, পোড়া প্রেম তাই বলছে ।।এ-জীবন শুধু জ্বলবে বলে-ই প্রেমের জন্ম বুকটায় পুড়ছে সে তবু আরো পুড়ে পুড়ে সুখ চায়।...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/gazalanga-tin-antara/
1367
তসলিমা নাসরিন
রাতগুলো
প্রেমমূলক
একদিন অনেক রাতে ফোন করলে, ঘুম থেকে জেগে সে ফোন ধরতে ধরতে অনেকটা সময় চলে গেল ইস আরেকটু হলে তো রেখেই দিতে! সেই থেকে কোনও রাতেই এখন আর আমি ঘুমোই না, যদি ফোন করো! যদি কথা বলতে ইচ্ছে করো! অনেক অনেক কথা আমি মনে মনে মুখস্ত করে রাখি তোমাকে বলবো বলে, যদি কোনওদিন কথা শুনতে ইচ্ছে করো! দিনে তো ঘুমোইই না, দিনে তো হঠাৎ হঠাৎ ফোন কর...
https://banglarkobita.com/poem/famous/1976
174
উৎপল কুমার বসু
উৎসর্গ
প্রেমমূলক
দয়িতা, তোমার প্রেম আমাদের সাক্ষ্য মানে নাকি? সূর্য-ডোবা শেষ হল কেননা সূর্যের যাত্রা বহুদূর। নক্ষত্র ফোটার আগে আমি একা মৃত্তিকার পরিত্যক্ত,বাকি আঙুর, ফলের ঘ্রাণ, গম, যব, তরল মধু-র রৌদ্রসমুজ্জল স্নান শেষ করি। এখন আকাশতলে সিন্ধুসমাজের ভাঙা উতরোল স্বর শোনা যায় গুঞ্জনের মতো- দয়িতা, তোমার প্রেম অন্ধকারে শুধু প্রবাসের আরেক...
https://www.kobitacocktail.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/
859
জসীম উদ্‌দীন
ফুটবল খেলোয়াড়
ভক্তিমূলক
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিঠে গিঠে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙ্গা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হল হায়, ...
https://banglarkobita.com/poem/famous/206
5639
সুকুমার রায়
ন্যাড়া
হাস্যরসাত্মক
রোদে রাঙা ইঁটের পাঁজা, তার উপরে বসল রাজা- ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আঁটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা; রাজা বলে, “বৃষ্টি নামা- নইলে কিচ্ছু মিলছে না”। থাকে সারা দুপুর ধ’রে, ব’সে ব’সে চুপটি করে, হাঁড়িপানা মুখটি ক’রে আঁকড়ে ধরে শ্লেটটুকু; ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভ্যাবাচ্যাকা একলা নিজে, হিজিবিজি লিখ্...
https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/
5787
সুনীল গঙ্গোপাধ্যায়
তুমি জেনেছিলে
ভক্তিমূলক
তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায় হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে তুমি যেই এসে দাঁড়ালে- কেউ চিনলো না কেউ দেখলে না সবাই সবার অচেনা!
https://banglarkobita.com/poem/famous/1837
5283
শামসুর রাহমান
সুফীরা বলেন
প্রেমমূলক
আমার কাটে না দিন, কাটে না যে রাত, প্রিয়তমা, তোমার বিহনে আর। আকাশের মেঘ, গাছের পাতায় রোদে, অন্ধকারে, পূর্ণিমায়, শ্রাবণ ধারায়, নির্দয় খরায়, ঝিলে, পাখির স্বপ্নিল চোখে, রুক্ষ পাথরে, ঝর্ণায় আর হরিণের চিত্রল শরীরে তোমাকেই খুঁজি নিশিদিন। বস্তুত তোমারই শুদ্ধ ধ্যানে রোজ বেলা ব’য়ে যায় আমাকে ক্ষতার্ত ক’রে। ব’সে থাকি অসহায়, একা।কখ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/sufira-bolen/
3853
রবীন্দ্রনাথ ঠাকুর
শরতের শুকতারা
প্রেমমূলক
একাদশী রজনী পোহায় ধীরে ধীরে — রাঙা মেঘ দাঁড়ায় উষারে ঘিরে ঘিরে । ক্ষীণ চাঁদ নভের আড়ালে যেতে চায় , মাঝখানে দাঁড়ায়ে কিনারা নাহি পায় । বড়ো ম্লান হয়েছে চাঁদের মুখখানি , আপনাতে আপনি মিশাবে অনুমানি । হেরো দেখো কে ওই এসেছে তার কাছে , শুকতারা চাঁদের মুখেতে চেয়ে আছে । মরি মরি কে তুমি একটুখানি প্রাণ , কী না জানি এনেছ করিতে ওরে দা...
https://www.bangla-kobita.com/rabindranath/shoroter-shuktara/
1953
বন্দে আলী মিঞা
আমাদের গ্রাম
প্রকৃতিমূলক
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোটো গ্রামে মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠভরা ধান আর জলভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আমগাছ জাম...
http://kobita.banglakosh.com/archives/4015.html
3729
রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্তধারা
ভক্তিমূলক
উত্তরকূট পার্বত্য প্রদেশ। সেখানকার উত্তরভৈরব-মন্দিরে যাইবার পথ। দূরে আকাশে একটা অভ্রভেদী লৌহযন্ত্রের মাথাটা দেখা যাইতেছে এবং তাহার অপরদিকে ভৈরবমন্দিরচূড়ার ত্রিশূল। পথের পার্শ্বে আমবাগানে রাজা রণজিতের শিবির। আজ অমাবস্যায় ভৈরবের মন্দিরে আরতি, সেখানে রাজা পদব্রজে যাইবেন, পথে শিবিরে বিশ্রাম করিতেছেন। তাঁহার সভার যন্ত্ররাজ ...
https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5/
3429
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রত্যাশা
সনেট
সকলে আমার কাছে যত কিছু চায় সকলেরে আমি তাহা পেরেছি কি দিতে ! আমি কি দিই নি ফাঁকি কত জনে হায় , রেখেছি কত – না ঋণ এই পৃথিবীতে । আমি তবে কেন বকি সহস্র প্রলাপ , সকলের কাছে চাই ভিক্ষা কুড়াইতে ! এক তিল না পাইলে দিই অভিশাপ , অমনি কেন রে বসি কাতরে কাঁদিতে ! হা ঈশ্বর , আমি কিছু চাহি নাকো আর , ঘুচাও আমার এই ভিক্ষার বাসনা । মাথায় ...
https://www.bangla-kobita.com/rabindranath/prottyasha/
2037
মলয় রায়চৌধুরী
ঘুণপোকার সিংহাসন
রূপক
ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকোল বিনোদিনী শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছো এদেশে। ২ ভাদ্র ১৩৯২
https://banglarkobita.com/poem/famous/1145