id
stringlengths
1
4
title
stringlengths
1
362
author
stringclasses
40 values
poem
stringlengths
30
15.4k
label
int64
0
10
label_name
stringclasses
11 values
2169
ভালো থেকো
হুমায়ুন আজাদ
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা। ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির। ভালো থেকো জল, নদীটির তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।...
6
Patriotic
654
নিসর্গের খুন
মহাদেব সাহা
এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে জিরাফের মতো গ্রীবা বড়িয়ে অকস্মাৎ, কাঁঠালিচাপার বন, এই জ্যোৎস্নারাত অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো ভয়ঙ্করভাবে ছুটে আসবে আমাদের দিকে,অবরোধ করবে ঘরবাড়ি, শস্যের গোলা খাদ্যভান্ডার লুট করে নিয়ে যাবে আমাদের মুখের গ্রাস ভেঙে ফেলবে যাতায়াতযোগ্য স্থলপথ, এই শান্ত চুপচাপ জলরাশি একদি...
0
Miscellaneous
635
তাকেই বলি প্রকৃতি
মহাদেব সাহা
ভিতর থেকে হয়ে উঠছে তাকেই বলি প্রকৃতি। বাইরে মেঘবৃষ্টি ঝড়ো হাওয়া কেমন শিশুর হাতে কাদামাটিতে গড়া, তার কোনো গ্রহস্ত চেহারা সেই তারই এক ডাকে কেন আমি এমন ঘর ছেড়ে আসবো! আমি এখনো মাঝে মাঝেই তৃষ্ণার্ত, নদীর কাছে করুণা চাইতে যাই, ব্যথিত আমি পাহাড়ের কাছে করুণা চাইতে যাই হয়তো তাদেরও ভিতরে কোথাও এই মানুষের মতো একটা মন আছে, ...
0
Miscellaneous
568
মধ্যরাতে, ঘুমন্ত শহরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
একবার…দু’বার…আমি তিনবার ভীষণ জোরে তোমাকে ডেকেছি : ইন্দিরা…ইন্দিরা…ইরা! বৃদ্ধের শ্লেষ্মার বেগ সামলে নিয়ে উৎকর্ণ হলেন। শিশুরা ঘুমের মধ্যে কেঁদে উঠল। একতলায় দোতলায় তিনতলায় অন্ধকারে তৎক্ষণাৎ খুলে গেল অসংখ্য জানাল। কী ঘুম তোমার, তুমি বাড়িতে ডাকাত পড়লে তবু ঘুমে অচেতন থাকতে পারো। মধ্যরাতে পৃথিবীর তীব্রতম ডাক তাই দেওয়াল...
0
Miscellaneous
329
হে মোর সুন্দর
রবীন্দ্রনাথ ঠাকুর
হে মোর সুন্দর, যেতে যেতে পথের প্রমোদে মেতে যখন তোমার গায় কারা সবে ধুলা দিয়ে যায়, আমার অন্তর করে হায় হয়। কেঁদে বলি, হে মোর সুন্দর, আজ তুমি হও দণ্ডধর, করহ বিচার। তার পরে দেখি, এ কী, খোলা তব বিচারঘরের দ্বার, নিত্য চলে তোমার বিচার। নীরবে প্রভাত-আলো পড়ে তাদের কলুষরক্ত নয়নের 'পরে; শুভ্র বনমল্লিকার বাস স্পর্শ করে লালসা...
0
Miscellaneous
485
হলুদ আলোর কবিতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দুয়ারে হলুদ পর্দা। পর্দার বাহিরে ধুধু মাঠ আকাশে গৈরিক আলো জ্বলে। পৃথিবী কাঞ্চনপ্রভ রৌদ্রের অনলে শুদ্ধ হয়। কারা যেন সংসারের মায়াবী কপাট খুলে দিয়ে ঘাস, লতা, পাখির স্বভাবে সানন্দ সুস্থির চিত্তে মিশে গেছে। শান্ত দশ দিক। দুয়ারে হলুদ পর্দা। আকাশে গৈরিক আলো কাঁপে। সারাদিন কাঁপে। আকাশে গৈরিক আলো। হেমন্ত-দিনের মৃদু হাওয়া ...
0
Miscellaneous
189
ফরিয়াদ
কাজী নজরুল ইসলাম
এই ধরণীর ধূলি-মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার, উত্তর দাও, আদি-পিতা ভগবান!- আমার আঁখির দুখ-দীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভ’রে ওঠে সারা প্রাণ! এত ভালো তুমি? এত ভালোবাসা? এত তুমি মহীয়ান্‌? ভগবান! ভগবান! তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ, পিতা! সৃষ্টি-শিয়রে ব’সে কাঁদ তবু জননীর মতো...
4
Humanity
1805
একঝাঁক কুকুর
তানভীর মুহাম্মদ ত্বকী
একঝাঁক কুকুর একটা কুকুর গর্জন করে ওঠে একঝাঁক কুকুর দৌড়ে এলো কাছে দেখল একটা শিকার ঝাঁপিয়ে পড়ল তার কাঁধে শেষ করে দিল ...প্রাণ!
2
Metaphor
76
এক আল্লাহ জিন্দাবাদ
কাজী নজরুল ইসলাম
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই; নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই! ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকা...
8
Religious
1634
প্রবাস-চিত্র
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যেখানে পা ফেলবি, তোর মনে হবে, বিদেশে আছিস। এই তোর ভাগ্যলিপি। গাছপালা অচেনা লাগবে, রাস্তাঘাট অন্যতর বিন্যাসে ছড়ানো, সদরে সমস্ত রাত কড়া নাড়বি, তবু বাড়িগুলি নিদ্রার গভীর থেকে বেরিয়ে আসবে না। এই তোর ভাগ্যলিপি। সকলে বলবে না কথা; যারা বলবে, তারা পর্যটন বিভাগের কর্মী মাত্র, যে-কোনো টুরিস্‌ট্‌কে তারা দুটি-চারটি ধোপদুরস্ত কথা উ...
2
Metaphor
1970
তুমি নেই
দেওয়ান মমিনুল মউজদীন
তোমার জন্যে ছিলো আমার যাওয়া পৌঁছে দেখি সবাই আছে তুমিই শুধু হাওয়া চারিদিকে বৃষ্টিবাদল বুকের ভিতর ঢেউ এগিয়ে এসে ভেজা হাতে হাত ধরেনি কেউ । মন তো খারাপ হতেই পারে কোথাও তুমি নেই তুমি তখন নিজের ভিতর আছো আনন্দেই ।।
3
Separation
2131
ইতল বিতল
সুফিয়া কামাল
ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের মাথা। বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা।
5
Children
900
অন্ধকার
জীবনানন্দ দাশ
গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার; তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। ধারসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম- পউষের রাতে- কোনোদিন আর জাগব না জেনে কোনোদিন জাগব না আমি- কোনোদিন জাগব না আর- হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্...
0
Miscellaneous
2041
বেদনা বোনের মত
হেলাল হাফিজ
একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায়, আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমি সেই থেকে আর কোনদিন আয়না দেখি না। জননীর জৈবসারে বর্ধিত বৃক্ষের নিচে কাঁদতাম যখন দাঁড়িয়ে সজল শৈশবে, বড়ো সাধ হতো আমিও কবর হয়ে যাই, বহুদিন হলো আমি সেরকম কবর দেখি না কবরে স্পর্ধিত সেই একই বৃক্ষ আমাকে দেখে না। কারুকার্য...
3
Separation
1353
মেঘের বান্ধবী
দেওয়ান মমিনুল মউজদীন
প্রিয় বান্ধবী আমার কত যুগ পার হয়ে মুখোমুখি বসেছে ওখানে পানসির দাঁড়ের শব্দ ছপছপ ছপছপ বিধ্বস্ত প্রতিমা তাকে ফেলে এখন কোথায় যাবো কার কাছে, কে আছে নৈবেদ্য সাজায়ে তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই ব্যাংকের ব্যস্ততার ভিড়ে আড়ালে আড়ালে সাদা পঙ্খিরাজ ওড়াবো ধবল মেঘের দেশে মেঘেদের বেশে জ্যৈষ্ঠ না আষাঢ় মাসে গাঙে নয়া পানি বৃন্দাবন দু...
1
Love
186
দুঃশাসনের রক্ত-পান
কাজী নজরুল ইসলাম
বল রে বন্য হিংস্র বীর, দুঃশাসনের চাই রুধির। চাই রুধির রক্ত চাই, ঘোষো দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই! দুঃশাসনের রক্ত চাই!! অত্যাচারী সে দুঃশাসন চাই খুন তার চাই শাসন, হাঁটু গেড়ে তার বুকে বসি ঘাড় ভেঙে তার খুন শোষি। আয় ভীম আয় হিংস্র বীর, কর অ-কণ্ঠ পান রুধির। ওরে এ যে সেই দুঃশাসন দিল শত বীরে নির্বাসন, কচি শিশু বেঁ...
4
Humanity
592
মিছুটান
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যে যায়, সে যায় যে থাকে, সে টেনেবুনে পাঁচ-দশ বছর আরও থাকে। সেও যেত, কিন্তু তার রয়েছে বেজায় পিছুটান, কেউ-কেউ রহস্য করে যাবে বলে মিছুটান। সে বলে, “ও বড়বউ, শেষকালে যে দফতরে গর্দান কাটা পড়বে, ভাজাভুজি-চচ্চরি যা হয় তা-ই দিয়েই খেতে দাও, আটটা বাজে, কালকে হয়েছিল বড্ড দেরি, আজ যেন না হয়।” কালকে সে সমস্ত রাস্তে ভয়ে-ভয়...
0
Miscellaneous
264
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
রবীন্দ্রনাথ ঠাকুর
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে, খসে যাবার ভেসে যাবার ভাঙবারই আনন্দে রে। পাতিয়া কান শুনিস না যে দিকে দিকে গগনমাঝে মরণবীণায় কী সুর বাজে তপন-তারা-চন্দ্রে রে জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে জ্বলবারই আনন্দে রে। পাগল-করা গানের তানে ধায় যে কোথা কেই-বা জানে, চায় না ফিরে পিছন-পানে রয় না বাঁধা বন্ধে রে লুটে যাবার ছুটে যাবার চল...
9
Nature
1315
নিরুদ্দেশ যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী? বলো কোন্‌ পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনি শুধাই, ওগো বিদেশিনী, তুমি হাস শুধু, মধুরহাসিনী-- বুঝিতে না পারি, কী জানি কী আছে তোমার মনে। নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকূল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগনকোণে। কী আছে হোথায়-- চলেছি কিসের অম্বেষণে? বলো দেখি মোরে, শুধাই তোমায় অ...
1
Love
2093
কলিকাতা কোথা রে
সুকুমার রায়
গিরিধি আরামপুরী, দেহ মন চিৎপাত, খেয়ে শুয়ে হু হু করে কেটে যায় দিনরাত; হৈ চৈ হাঙ্গামা হুড়োতাড়া হেথা নাই; মাস বার তারিখের কোন কিছু ল্যাঠা নেই; খিদে পেলে তেড়ে খাও, ঘুম পেলে ঘুমিও- মোট কথা, কি আরাম, বুঝলে না তুমিও ! ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে আছে যে শহর এক কলকাতা নামেতে- হেন কালে চেয়ে দেখি চিঠি এক সমুখে, চায়েতে...
5
Children
896
আমাকে তুমি
জীবনানন্দ দাশ
আমাকে তুমি দেখিয়েছিলে একদিন : মস্ত বড় ময়দান — দেবদারু পামের নিবিড় মাথা — মাইলের পর মাইল; দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়; জোয়ারের মতো ফিরে আসে আবার; জানালায় জানালায় অনেক ক্ষণ ধরে কথা বলে: পৃথিবীকে মায়াবী নদীর পারের দেশ বলে মনে হয়। তারপর দূরে অনেক দূরে ...
0
Miscellaneous
767
আমিই কচ আমিই দেবযানী
পূর্ণেন্দু পত্রী
একটা দিকে খাট পালঙ্ক, আরেকদিকে ঘাম মধ্যিখানে যজ্ঞে জলে কাঠ এক পা ছেঅটে ভুবন জুড়ে দিগ্নজয়ী ঘোড়া আরেক পায়ে জড়ানো চৌকাঠ। তুলতে যাই ভোরের ফুল শিশিরকণাসহ অগ্নিকণা লাফিয়ে ওঠে হাতে ফর্সা রোদে শুকোতে চাই ময়লা বালুচরি হৃদয় ভেজে অকাল বৃষ্টিপাতে। শিরীষশাখা শান্তি দেবে, এলাম তপোবনে হিংসা হানে দুয়ারে করাঘাত যে ঠুকরে খায় স...
0
Miscellaneous
2176
ভাওয়াল
গোবিন্দচন্দ্র দাস
ভাওয়াল আমার অস্থিমজ্জা ভাওয়াল আমার প্রাণ! তাহার শ্যামল বন, মরকত-নিকেতন, চরে কত পশুপাখী নিশি দিনমান, মহিষ ভল্লুক বাঘ, প্রজ্জ্বলিত হিংসারাগ কঙ্করে নখর শৃঙ্গ ক্ষুরে দেয় শাণ। তার সে পিকের ডাকে, জোস্না জমিয়া থাকে, যামিনী মূরছা যায় শ্যামা ধরে তান! খঞ্জন খঞ্জনী নাচে, বনদেবতার কাছে, পাপিয়া দোয়েল করে মধুমাখা গান।
6
Patriotic
1189
অপেক্ষা
সুনীল গঙ্গোপাধ্যায়
সকালবেলা এয়ারপোর্টে গেয়েছিলাম একজন বৃদ্ধ আন্তর্জাতিক ফরাসীর সঙ্গে দেখা করার জন্য, যিনি নিজের শৈশবকে ঘৃণা করেন। তিনি তখনো আসেননি, আমি একা বসে রইলাম ভি আই পি লাউঞ্জে। ঠান্ড ঘর, দুটি টাটকা ডালিয়া, বর্তমান রাষ্ট্রপতির বিসদৃশ রকমের বড় ছবি। সিগারেট ধরিয়ে আমি বই খুলি। যে- কোনো বিমানের শব্দে আমার উৎকর্ণ হয়ে ওঠার দরকার নেই। বিশ...
1
Love
104
চিরজনমের বেদনা
রবীন্দ্রনাথ ঠাকুর
চিরজনমের বেদনা, ওহে চিরজীবনের সাধনা। তোমার আগুন উঠুক হে জ্বলে, কৃপা করিয়ো না দুর্বল ব'লে, যত তাপ পাই সহিবারে চাই, পুড়ে হোক ছাই বাসনা। অমোঘ যে ডাক সেই ডাক দাও আর দেরি কেন মিছে। যা আছে বাঁধন বক্ষ জড়ায়ে ছিঁড়ে প'ড়ে যাক পিছে। গরজি গরজি শঙ্খ তোমার বাজিয়া বাজিয়া উঠুক এবার, গর্ব টুটিয়া নিদ্রা ছুটিয়া জাগুক তীব্র চেতনা...
8
Religious
627
শস্যযাত্রা
মহাদেব সাহা
তোমাকে ধরবে না এই কালো পাটকেলে কামিজে খুলে এই অস্থায়ী পোশাক পঁচিশ-বছর-ভেজা জরাজীর্ণ পাখা আঁধারে রোদ্দুরে জমা শ্লেষ্মা-বসা বুকের ভিতরে অন্য বুক তুলে নিয়ে অন্য স্তব্ধ বিস্মিত হৃদয়, হৃদয়হরণ ভালোবাসা ও প্রত্যয়ে তোমাকে ধরবো এই মেদমজ্জা মাংসের ভিতরে, অন্য পারে। এই হাত হবে না তখন আর স্থুল মাংসের প্রতীক পাবে স্বতন্ত্র আকৃ...
0
Miscellaneous
2048
উপসংহার
হেলাল হাফিজ
আমার যত শুভ্রতা সব দেবো, আমি নিপুণ ব্লটিং পেপার সব কালিমা, সকল ব্যথা ক্ষত শুষেই নেবো।
3
Separation
124
খেয়া-পারের তরণী
কাজী নজরুল ইসলাম
যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার, বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার? প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে! ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে! নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ! মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ! নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। তমসাবৃতা ঘোরা ‘কিয়ামত’ রাত্রি, খেয়া-পারে আশা নাই ...
8
Religious
1857
সোনার মুকুট থেকে
সুনীল গঙ্গোপাধ্যায়
একটুখানি ভুল পথ, অনায়াসে ফিরে যাওয়া যেত আকাশে বিদ্যুৎদীপ্ত, বুক কাঁপানো হাতছানি এই কামরাঙা গাছ, নীল-রঙা ফুল, সবই ভুল হে কিশোর, তবু তা-ই হলো এত প্রিয়? সোনার মুকুট থেকে ঝুরঝুরিয়ে খসে পড়লো বালি…... কিছুটা জয়ের নেশা, কিছুটা ভয়ের জন্য দ্রুত ছদ্মবেশ মৃত চিঠি পড়ে থাকে কালভার্টে নর্দমার জলে স্বপ্নে কত এক ছিলে, স্বপ্ন ভ...
2
Metaphor
1277
যোগো
পূর্ণেন্দু পত্রী
জলেও কি ট্রাম-বাস চলে? জলেও কি আছে ছাপাখানা? ২৫শে বৈশাখ এলে জলের ভিতরে মাছ, নক্ষত্রের ঝাঁক তারাও কি কবিতার খাতা খুলে বসে? যোগো, জলের ভিতরে গিয়ে কার কার কবিতা কুড়োলি? নিজের খাটের চেয়ে শ্যাওলার বিছানা কি অধিক নরম? তুই কি কলম ফেলে কেবল জলের ঢেউ দিয়ে কবিতার ভূল-ভাল, পৃথিবীর ভূল-ভাল প্রুফ কেটে-কুটে সারারাত জেগেছিলি জলে? যোগ...
1
Love
451
নিজের ছেলেকে খুন ক’রে
জয় গোস্বামী
নিজের ছেলেকে খুন ক’রে ঐ দেখ, চলেছে অভাবী নিজের মেয়েকে বিক্রি ক’রে ঐ ফিরে যাচ্ছেন জননী ওদের সঞ্চয় থেকে ফেরার রাস্তায় পড়ে যায় অশ্রুর বদলে বালি, পয়সা ও রক্তের চাকতি–গোল তারপর সমস্ত জল। শুধু ওই গোল গোল পাথরে আগুন ধকধক করবে একদিন, আর সেই আগুনে পা ফেলে ক্রোধ শোক দগ্ধ এক জলে ডোবা দেশ পুনরায়, খুঁজে খুঁজে বেড়াবে পাগল
0
Miscellaneous
1324
যেতে নাহি দিব
রবীন্দ্রনাথ ঠাকুর
দুয়ারে প্রস্তুত গাড়ি; বেলা দ্বিপ্রহর; হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন-বাতাসে; স্নিগ্ধ অশত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি ঘুমায়ে পড়েছে; যেন রৌদ্রময়ী রাতি ঝাঁ ঝাঁ করে চারি দিকে নিস্তব্ধ নিঃঝুম-- শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন-- পূজার ছুটির শেষে ফ...
1
Love
82
আমার খোদারে দেখিয়াছি আমি
জসীম উদ্‌দীন
আমার খোদারে দেখিয়াছি আমি গরীবের কুঁড়ে ঘরে, দীন দুঃখীর নয়নের জল যেথায় অঝোরে ঝরে। অথ্যাচারীর পীড়নের ঘায়, কত ব্যথাতুর কাদে নিরালায়; তাদের অশ্রু গড়ায়ে পড়িছে খোদার মাটির পরে। তাইত আমরা পড়িনে নামাজ একা ঘরে নির্জনে, লোকালয়ে মোরা মসজিদ গড়ি সব ভাই একাসনে; জায়নামাজের পাটি আমাদের, আকাশের চেয়ে বিসতৃত ঢের, তাই ত আকাশ...
8
Religious
1663
লেলিন, এইনাম উচ্চারিত হলে
মহাদেব সাহা
লেনিন, এই নাম উচ্চারিত হলে রোমাঞ্চিত হয়ে ওঠে প্রাণ; দেখি ভলগা থেকে নেমে আসে মানবিক উৎসধারা আমাদের বঙ্গোপসাগরে আমাদের পদ্মা-মেঘনা ছেয়ে যায় প্রাণের বন্যায়; লেনিন নামের অর্থ আমি তাই করি শোষণহীন একটি গোলাপ লেনিন নামের অর্থ আমি তাই করি শোষণমুক্ত একঝাঁক পাখি, লেনিন নামের অর্থ আমি তাই করি শোষণহীন একটি সমাজ। ভালোবাসা ছাড়া...
2
Metaphor
2050
ইচ্ছে ছিলো
হেলাল হাফিজ
ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিলো সুনিপূণ মেকআপ-ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারাবেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিলো নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চঞ্চুতে, জন...
3
Separation
1252
লিরিকগুচ্ছ - ০৭
মহাদেব সাহা
আর যে-ই হোক, ভালোবাসা, আমি তোমার যোগ্য নই- তুমি যে বিমুখ সে-দুঃখ তাই নিজেই নীরবে সই।
1
Love
1437
ও তোর নাম শুনিয়ারে
জসীম উদ্‌দীন
ও তোর নাম শুনিয়ারে, ও তোর রূপ দেখিয়ারে, ও তোর ডাক শুনিয়ারে, ও তোর ভাব জানিয়ারে, সোনা, আমার মন ত না রয় ঘরেরে। সাগরে উঠিয়া ঢেউ কূলে আইসা পড়ে, কূল নাই, কিনারা নাই কুল-কলঙ্কিনীর তরে; কান্দিয়া কান্দাব বন্ধু! এমন দোসর নাই, আমি সাজায়ে ব্যথার চিতা নিজ হাতে জ্বালাইরে। তুমিত জানিতে বন্ধু প্রেমের কত জ্বালা, তবে কেন পরিলে গলে আমার...
1
Love
178
এক আল্লাহ জিন্দাবাদ
কাজী নজরুল ইসলাম
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই; নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই! ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকা...
4
Humanity
858
ছাড়পত্র
সুকান্ত ভট্টাচার্য
নগরে ও গ্রামে জমেছে ভিড় ভগ্ননীড়,- ক্ষুদিত জনতা আজ নিবিড়। সমুদ্রে জাগে না বাড়বানল, কী উচ্ছল, তীরসন্ধানী ব্যাকুল জল। কখনো হিংস্র নিবিড় শোকে; দাঁতে ও নখে- জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে। তবু সমুদ্র সীমানা রাখে, দুর্বিপাকে দিগন্তব্যাপী প্লাবন ঢাকে। আসন্ন ঝড়ো অরণ্যময় যে বিস্ময় ছড়াবে, তার কি অযথা ক্ষয়? দেশে ও বিদেশে লাগে...
0
Miscellaneous
62
অভিযান
কাজী নজরুল ইসলাম
নতুন পথের যাত্রা-পথিক চালাও অভিযান ! উচ্চ কণ্ঠে উচ্চার আজ - “মানুষ মহীয়ান !” চারদিকে আজ ভীরুর মেলা , খেলবি কে আর নতুন খেলা ? জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান ? পাতাল ফেড়ে চলবি মাতাল স্বর্গে দিবি টান্ ।। সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয় , আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায় । আসবে রণ-সজ্জা করে , সেই আশায়ই রই...
7
Policy
160
বিদ্রোহী
কাজী নজরুল ইসলাম
বল বীর - বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর - বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চিরদূর...
10
War
1623
তোমাকে কাদার মধ্যে কাদাপাখি মনে করলাম
জয় গোস্বামী
তোমাকে কাদার মধ্যে কাদাপাখি মনে করলাম। মাছ খুঁজছ? লম্বা সরু ঠোঁট দিয়ে আমার খাবার জোগাড় করছ বুঝি? ওগো ও জননী পাখি, আমি স্বপ্নে ডাকি তোমার মা নাম তোমার জরায়ু-কলসী এখন তো শুকনো, শুধু বালিমাটি ভরা বুড়ি, তবু আমাকে একবার, হাত পা মুড়ে তোমার ডিমের মধ্যে শুয়ে থাকতে দেবে?
2
Metaphor
1344
প্রশ্ন
দেওয়ান মমিনুল মউজদীন
আমি বললাম, ও মেঘ তোমার ঠোঁটের মধ্যে কী ? মেঘ বললো , তোমার চিঠি বয়ে বেড়াচ্ছি । আমি বললাম, নদী তুমি কেন তরঙ্গিত ? নদী বললো , তোমার স্বভাব ছাড়তে পারিনি তো । আমি বললাম, জোসনা তুমি অন্ধকারের ভুল ? জোসনা বললো, তোমার প্রেমের শিশিরসিক্ত ফুল । আমি বললাম, শস্য তোমার সবুজ জামা কার ? শস্য বললো , একটি মেয়ের প্রিয় অলঙ্কার । আমি বললা...
1
Love
1434
পলায়ন
জসীম উদ্‌দীন
নমুর পাড়ায় বিবাহের গানে আকাশ বাতাস উঠিয়াছে আজি ভরি, থাকিয়া থাকিয়া হইতেছে উলু, ঢোল ও সানাই বাজিতেছে গলা ধরি। রামের আজিকে বিবাহ হইবে, রামের মায়ের নাহি অবসর মোটে; সোনার বরণ সীতারে বরিতে কোনখানে আজ দূর্বা ত নাহি জোটে। কোথায় রহিল সোনার ময়ূর, গগনের পথে যাওরে উড়াল দিয়া, মালঞ্চঘেরা মালিনীর বাগ হইতে গো তুমি দূর্বা যে আনো গিয়া। ...
1
Love
1632
মল্লিকার মৃতদেহ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
উদ্যানে গিয়েছি আমি বারবার। দেখেছি, উদ্যান বড় শান্ত ভূমি নয়। উদ্যানের গভীর ভিতরে ফুলে-ফুলে তরুতে-তরুতে লতায়-পাতায় ভীষণ চক্রান্ত চলে; চক্ষের নিমেষে খুন রক্তপাত নিঃশব্দে সমাধা হয়। উদ্যানের গভীর ভিতরে যত না সৌন্দর্য, তার দশ গুণ বিভীষিকা। উদ্যানে গিয়েছি আমি বারবার। সেখানে কখনও কেহ যেন শান্তির সন্ধানে আর নাহি যায়। যাওয়া অর্থ...
2
Metaphor
221
রানার
সুকান্ত ভট্টাচার্য
রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে, খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার- কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার! রানার! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে; রানার চলেছে, বুঝি ভোর হয় হয়, আরো...
4
Humanity
1194
মাটির হাতে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এ কোন্ যন্ত্রণা দিবসে, আর এ কোন্ যন্ত্রণা রাতে; আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। বোঝেনি, রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায় জ্বালাতে নেই মোমবাতি। ভেবেছে, সবখানে খোলা দুয়ার দ্যাখেনি দেয়ালের লেখা; এবং বোঝেনি যে বারান্দার ধারেই তার সীমারেখা। তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি ...
1
Love
237
প্রস্তুত
সুকান্ত ভট্টাচার্য
কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ম্বরায়, নানাদিকে নানা হাতছানি দেখি বিপুল ধরায়। ভীত মন খোঁজে সহজ পন্থা, নিষ্ঠুর চোখ; তাই বিষাক্ত আস্বাদময় এ মর্তলোক, কেবলি এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায়। অবশেষে ভুল ভেঙেছে, জোয়ার মনের কোণে, তীব্র ভ্রূকুটি হেনেছি কুটিল ফুলের বনে; আভিশাপময় যে সব আত্মা আজো অধীর, তাদের সকাশে রেখেছি প্রা...
4
Humanity
1238
আর কোনোদিন হইনি এমন মর্মাহত
মহাদেব সাহা
এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল, অকস্মাৎ মনে হলো নিভে গেলো সব পৃথিবীর আলো গোলাপবাগান সব হয়ে গেলো রুক্ষ কাঁটাবন। সত্যি এর আগে আর কোনোদিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে, তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলে...
1
Love
1670
শুভাশিস, তোমাকে খুঁজছি আমি
মহাদেব সাহা
শুভাশিস, তোমাকে খুঁজছি আমি হরিচরনের যতার্থ বানানে লিখে নাম, উচ্চারণ অভিধান ঘেঁটে সঠিক মাত্রায় ডেকে ডেকে তোমাকে খুঁজছি আমি শুভাশিস, এই দুঃসময়ে যখন সকল মানবিক স্রোতদারা মুস্ক হয়ে যায়, নেমে আসে দিবসে-নিশীথে দীর্ঘ জিরাফের গ্রীবা। তোমাকে খুঁজছি আমি যেন সেই শৈশবের নদী আমার মায়ের দুটি স্নেহময় হাত, যেন একটি প্রাচীন বৃক্ষ, তুলস...
2
Metaphor
394
ঝর্ণার পাশে
সুনীল গঙ্গোপাধ্যায়
ঝর্ণার ডুব দিয়ে দেখি নিচে একটা তলোয়ার একটুও মর্চে পড়েনি, অতসী ফুলের মতো আভা আমার হাতের ছোঁয়ায় হঠাৎ ভেঙে গেলে তার ঘুম তুলে নিয়ে উঠে আসি, চুপ করে বসে থাকি কিচুক্ষন কাছাকাছি আর কেউ নেই যেন ঝর্ণাটাই আমার হাতের মুঠোয়, রৌদ্রে দেখছি ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাজে এক-একটা ঝিলিকে চোখ ঝলসে যায় মনে হয় না বহু ব্যবহৃত, ঠিক কুমা...
0
Miscellaneous
1312
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
শঙ্খ ঘোষ
একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলব ভাবি চোখের আড়ে জৌলুশে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে, রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হা রে আমার বাড়িয়ে বলা হা রে আমার জন্মভূমি! বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত নিওন আলোয় পণ্য হলো যা-কিছু ...
1
Love
2159
পল্লী-বর্ষা
জসীম উদ্‌দীন
আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়া...
6
Patriotic
1517
তালাকনামা
তসলিমা নাসরিন
যে কোনও দূরত্বে গেলে তুমি আর আমার থাকো না তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ। যে কোনও শরীরে গিয়ে শকুনের মতো খুঁটে খুঁটে রূপ ও মাংস তুমি আহার করো গণিকা ও প্রেমিকার শরীরে কোনও পার্থক্য বোঝো না। কবিতার চে' চাতুর্য বোঝো ভাল, রাত্রি এলে রক্তের ভেতর টকাশ-টকাশ দৌড়ে যায় একশো একটা লাগামহীন ঘোড়া, রোমকূপে পূর্বপুরুষ নেচে উঠে তাধিন...
1
Love
1297
তোমার মুখের দিকে
পূর্ণেন্দু পত্রী
প্রণাম করব। কিন্তু পা কই? আগুনে ও হিমজলে পা ডুবিয়ে এখনো তো তাঁর অফুরাণ হাঁটা বরণ করব। কিন্তু কই সে শব্দদল যা ছুঁতে পারে তাঁর বোধের এলাকা? তাহলে? জ্বলন্ত সিড়ি ভেঙে ভেঙে শিখরের দিকে যাঁর এগিয়ে চলা, অনুজের অভ্যর্থনা কীভাবে পৌঁছবে সে অগ্রজে? তবে কি বিশেষণ-বিড়ম্বিত স্তব কোলাহলেই শেষ হবে সে আরতি? না। ভীষণ নীরবে চাইব এই খবরটু...
1
Love
1524
আলিঙ্গন
মহাদেব সাহা
তোমার মাটিতে আঁকা আমার শরীর চুলের অরণ্যে ছায়া, রৌদ্র তোমার আমি দেহের সীমায়। তুমি চোখ খোলো তোমার চোখের কালো জলে দেখো আমি খেলা করি মাছ কোথায় ভাসাবে তুমি কোথায় খুঁড়বে কালো গোর সমগ্র মাটিতে দেখো ছেয়ে যাবে আমার শরীর; যা চাও আমাকে তুমি পাখি বলো পাখি মেঘ বলো মেঘ তুমি যদি মেলে ধরো তোমার শরীর আমরা দুজনে হই পাথর খোদাই।
1
Love
2163
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান
রবীন্দ্রনাথ ঠাকুর
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান! মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হব...
6
Patriotic
1906
কোমল কংক্রিট
হেলাল হাফিজ
জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কী দিয়ে মুছবে বলো আগুনের জল।
2
Metaphor
916
সেদিন এ ধরণীর
জীবনানন্দ দাশ
সেদিন এ ধরণীর সবুজ দ্বীপের ছায়া-উতরোল তরঙ্গের ভিড় মোর চোখে জেগে জেগে ধীরে ধীরে হোল অপহত,- কুয়াশায় ঝ’রে- পড়া আতসের মতো! দিকে দিকে ডুবে গেল কোলাহল,- সহসা উজানজলে ভাঁটা গেল ভাসি! অতিদূর আকাশের মুখখানা আসি বুকে মোর তুলে গেল যেন হাহাকার সেই দিন মোর অভিসার মৃত্তিকার শূন্য- পেয়ালার ব্যথা একাকারে ভেঙে বকের পাখার মতো শাদা...
0
Miscellaneous
1828
আকাশ কাঁদে, নদীটি নির্জন
মহাদেব সাহা
দুপুর যেন তন্দ্রাহত বন শান্ত নদী, একাকী নির্জন, আকাশ বলে মেঘের উপাখ্যান দুচোখ বুজে দেখার নামই ধ্যান; আমি বৃথাই জলের দিকে চাই হৃদয়ে চড়া, সোঁতাও কাছে নাই- দেখি কেবল দগ্ধ পোড়া বালি ছয়ারা দেয় শূন্যে হাততালি, জীবন জুড়ে দুঃখ লেখে নাম শূন্যতাই কি সবার পরিণাম? ভালোবেসে যেদিকে হাত বাড়াই ধরার মতো কোথাও কিছু নাই, দেখি শুধু...
2
Metaphor
1177
কথা আছে
সুনীল গঙ্গোপাধ্যায়
বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে পুরোনো পত্রিকা প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে দুটি পা-ই ঢাকা এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু মসৃণ নগ্নতা বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায় কারা ফিরে আসে বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদে...
1
Love
928
নীলিমা
জীবনানন্দ দাশ
রৌদ্র ঝিল্‌মিল, উষার আকাশ, মধ্য নিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে! -উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি, আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা, -মরীচিকা-ঢাকা! অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার,- পায় নাকো পথের সন্ধ...
0
Miscellaneous
265
এসো হে এসো, সজল ঘন
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো হে এসো, সজল ঘন, বাদলবরিষনে-- বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে। এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কাননভূমি-- গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে। ব্যথিয়ে উঠে নীপের বন পুলকভরা ফুলে। উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে। এসো হে এসো হৃদয়ভরা, এসো হে এসো পিপাসা-হরা, এসো হে আঁখি-শীতল-করা ঘনায়ে এসো মনে।
9
Nature
1653
মেঘের জামা
মহাদেব সাহা
পাহাড় যেন ট্রাফিক পুলিশ গায়ে মেঘের জামা জেলগেটে ওই ঘন্টা বাজে পড়ায় শপথনামা; ঝড়জলে তাই ঘুমিয়ে যাই- আলস্যে এই মেঘনাঘাটে হয় না দেখি নামা, আকাশ যেন বিরহী এক গায়ে মেঘের জামা। আকাশ বুঝি বলিভিয়ার গভীর ঘন ঘন জেলগেটে ট্রাফিক পুলিশ দাঁড়ানো একজন। কে সে প্রিয়ংবদা তিস্তা কি নর্মদা; তার কাছে কে পৌছে দেবে সোনার সিংহাসন, মেঘের জামা পর...
2
Metaphor
804
করাত কেটে চলেছে
পূর্ণেন্দু পত্রী
করাত কেটে চলেছে ভিতরে বাইরে তুলকালাম পিকনিক। অস্ত্রাঘাতের শব্দে শিউরে উঠল কে? বাতাস। এক শ্মশান থেকে আর শ্মশানে ছুটছে কে? যৌবন। করাত কেটে চলে ভিতরে বাইরে তুলকালাম পিকনিক। পায়ের তলায় গুমরে গুমরে উঠছে কি? প্লাবন। মাটির দেয়ালে ক্রমশ লতিয়ে উঠছে কি? মড়ক। করাত কেটে চলছে ভিতরে বাইরে তুলকালাম পিকনিক।
0
Miscellaneous
636
গোলাপের বংশে জন্ম
মহাদেব সাহা
আমরা কেউ সঙ্ঘসেবকের দলে নেই, আমরা চিরদহনদাহনপ্রিয় মানুষের জন্ম সহোদর আমরা কবি ও কামুক আমরা পূণ্যাত্মা সন্ন্যাসী আমরা সামাজিক স্বাস্থ্যসুখবঞ্চিত স্বাধীন আমাদের হাতে শুদ্ধ-সংরক্ত গোলাপ তবু কাঁটার আঘাতে ক্ষত আহত অস্থির এই শোকে সুখে বড়ো ভালো আছি, বড়ো ভালো আছি যেন এই ছায়াতে মায়াতে। মধ্যরাতে আমাদের দাম্পত্যবিবাহ, সবুজ শ...
0
Miscellaneous
1278
ময়ূর দিয়েছে
পূর্ণেন্দু পত্রী
একটি ময়ুর তার পেখমের সবটুকু অভ্র ও আবীর দিয়েছে আমাকে। একটি ময়ূর তার হৃদয়ের বিছানা বালিশে মশারির টাঙানো খাটে, দরজায়, জানালায়, নীল আয়নায় অতিথিশালার মতো যখন-তখন এসে ঘুমোবার, হেঁটে বেড়াবার সুখটুকু, স্বাধীনতাটুকু সোনার চাবির মতো হাতে তুলে দিয়েছে স্বেচ্ছায়। এটোঁ কলাপাতা ঘেঁটে অকস্মাৎ জাফরাণের ঘ্রাণ পেয়ে গেলে ভিখারীরা যে রকম ...
1
Love
1
সেই ছেলে হবে কবে
মুহম্মদ জাফর ইকবাল
আমাদের দেশে সেই ছেলে হবে কবে যারা কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তর্ক না করে তারা কিলঘুষি দেবে চোখের পলকে সব কেড়ে ধরে নেবে। লাঠির আঘাতে তারা মাথা ফাটাবে শার্টের কলার ধরে পথে হাঁটাবে। অপমান করে তারা লোক হাসাবে চাকু দিয়ে ঘা মেরে ভুঁড়ি ফাঁসাবে। আমাদের দেশে সেই ছেলে হবে কবে যাদের ভয়ে সব ঘরেতে রবে।
7
Policy
1196
উপলচারণ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
না, আমাকে তুমি শুধু আনন্দ দিয়ো না, বরং দুঃখ দাও। না, আমাকে সুখশয্যায় টেনে নিয়ো না, পথের রুক্ষতাও সইতে পারব, যদি আশা দাও দু-হাতে। ভেবেছিল, এই দুঃখ আমার ভোলাবে আনন্দ দিয়ে; হায়, প্রেম শত জ্বালা, সহস্র কাঁটা গোলাপে, কে তাতে দুঃখ পায়, যদি আশা জ্বলে মনের গোপন গুহাতে। যে আমাকে চায় তন্দ্রার থেকে জাগাতে, মোহ যে ভাঙাতে চায় প্রবল...
1
Love
386
আথেন্‌‌স থেকে কায়রো
সুনীল গঙ্গোপাধ্যায়
বিমানের মধ্যে টাই খুলে ফেলে, সিট্‌ বেল্ট বরিয়ে উঠে দাঁড়ালুম চিৎকার করে বললুম কে কোথায় আছো? পেঁজা তুলোর মতন তুলতুলে মুখ দু’জন হাওয়া-সখী ছুটে এলো- তখন মাথার ওপর ও নিচে ভূমধ্য আকাশ এবং রূপালি সাগর মাঝখানে নীল মেঘ ও ফড়িং পিছনে সন্ধেবেলার ইওরোপ জ্বলছে দাউ দাউ আগুনে সামনে প্রাচ্যদেশ জুড়ে অন্ধকার আমি কর্কশভাবে বললুম, কো...
0
Miscellaneous
1957
মর্মমূল ছুঁয়ে যায়
মহাদেব সাহা
মর্মমূল ছুঁয়ে যায় পুরনো সেই গান, হঠাৎ যেন ঝলসে ওঠে গোপন অভিমান; পথের ধারে কখন ফোটে অচেনা সেই ফুল হয়তো তাকে চিনতে আজো তেমনি করি ভুল; মর্মমূল ছুঁয়ে যায় হারানো সেই মুখ, স্মৃতি আর স্বপ্নে তাই কাঁপছে আমার বুক।
3
Separation
59
তুমি আর তোমার ক্যাডার
জয় গোস্বামী
দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে কারা ঢুকে পড়ে ভোর বেলা কারা ঢুকে পড়ে জানা যায় না কিন্তু তারই পরে এ গ্রামে, ও গ্রামে, ঘরে ঘরে অবাধে কৃষক-রক্ত ঝরে জাগ্রত কৃষক রক্ত ঝরে অস্ত্র প্রয়োগের অধিকারী তুমি আর তোমার ক্যাডার আমরা শুধু খুন হতে পারি মুখ বুজে খুন হতে পারি এই একমাত্র অধ
7
Policy
1047
বৃষ্টি
রফিক আজাদ
১. খররৌদ্রময় এই দিন— শ্যামল বাংলায় বুঝি ফের নেমে আসে খরা! খরতাপে রুদ্ধশ্বাসক্ষুদ্র এই গ্রামীণ শহর, এ রকম এই দিনে চেতনায়ও খরার প্রদাহ— নির্বাচনে হেরে-যাওয়া প্রার্থী যেন: বিরক্ত, বিব্রত; এ রকম দুঃসময়ে এল বৃষ্টির শব্দের মতো সুখকর এই পত্র—প্রাগের প্রাচীর থেকে উড়ে! কুপিত, বিব্রতকর এই রোদে খামটি খুলিনি; আমি তো অপেক্ষা ...
0
Miscellaneous
1248
লিরিকগুচ্ছ - ১৭
মহাদেব সাহা
অভাব দিয়ে প্রিয়, তোমার মুছিয়ে দিলাম মুখ, ফোটেনি ফুল, ঝরেনি জল ভেঙেছে যতো বুক! তোমার চেয়ে সে-কথা ভালো কে আর জানে প্রিয়, না-থাকাগুলি দিয়েই তোমায় করেছি স্মরণীয়!
1
Love
1494
মাধবীর জন্যে
পূর্ণেন্দু পত্রী
আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও। ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিক আঁধার। দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই। ওটা নয়, এই ছবিটাকে। জুলিয়েট জ্যেৎস্নার ভিতরে রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ ওষ্ঠাধরে। ব্যাস, ব্যাস। লাইটস্ বার্ণিং। মাধবী, আসুন। একটা ক্লোজআপ নেব। এখানে দাঁড়ান, একটু বা দিক ঘেষে প্লীজ। মনিটার… ম...
1
Love
1250
লিরিকগুচ্ছ - ১১
মহাদেব সাহা
ভালোবাসার একটিও উদ্ধৃতি যদি দিতে চাই, মনে হয় বড়োই অযোগ্য সব কিছু।
1
Love
2167
ফিরে এসো বাংলাদেশ
তানভীর মুহাম্মদ ত্বকী
যারা যুদ্ধের ডাক দিয়েছিল, যারা অপেক্ষায় আছে আজও একটি বিচারের— একটি বিচার যা শেষ করার জন্য তারা যুদ্ধের সেই সব নায়কেরা ডাক দিয়ে যায়— জাতির জন্য, জেগে ওঠার জন্য ওই জাতির জন্য; যারা ধ্বংসের মধ্যেও নতুন জীবনের ডাক দিয়ে যায়; তুমি কি শুনতে পাও সেই সব শহীদের কণ্ঠস্বর?
6
Patriotic
1396
১৩৩৩
জীবনানন্দ দাশ
তোমার শরীর ,- তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা,- হয়েছে মলিন চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি ,- পৃথিবীর পথ হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে ! কত দেহ এল,- গেল, - হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব;- সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে ব’সে আছি,- সমুদ্রের জ...
1
Love
1993
বাঁশরী আমার হারায়ে গিয়েছে
জসীম উদ্‌দীন
বাঁশরী আমার হারায়ে গিয়েছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গাঁয়ের ঘরে। কোমল তৃণের পরশ লাগিয়া, পায়ের নুপুর পড়িয়াছে খসিয়া। চলিতে চরণ ওঠে না বাজিয়া তেমন করে। কোথায় খেলার সাথীরা আমার কোথায় ধেনু, সাঝেঁর হিয়ায় রাঙিয়া উঠিছে গোখুর-রেণু। ফোটা সরিষার পাঁপড়ির ভরে চরো মাঠখানি কাঁপে থরে থরে। সাঁঝের শিশির দুচরণ ধরে কাঁদিয়া ঝরে।
3
Separation
1175
গুহাবাসী
সুনীল গঙ্গোপাধ্যায়
-চলে যাবে? সময় হয়েছে বুঝি? -সময় হয়নি, তাই চলে যাওয়া ভালো -এসো না এখনো এই গুহার ভিতরে খুঁজি পড়ে আছে কিনা কোনো চুপচাপ আলো -অথবা দু‘জনে চলো বাইরে যাই? -আমার এ নির্বাসন-দণ্ড আজ শেষ হবে? ওসব হেঁয়ালি আমি বুঝি না, তোমাকেসবার মধ্যে চাই -বহূদিন জনারণ্যে কাটিয়েছি, উৎসবে-পরবে পিঁপড়ের মতো আমি খুঁটেখুঁটে জমিয়েছি সুখ উপভোগ একদিন স্ব...
1
Love
1844
উপক্রম
মাইকেল মধুসূদন দত্ত
যথাবিধি বন্দি কবি, আনন্দে আসরে, কহে, জোড় করি কর, গৌড় সুভাজনে;— সেই আমি, ডুবি পূর্বে ভারত‐সাগরে, তুলিল যে তিলোত্তমা‐মুকুতা যৌবনে;— কবি‐গুরু বাল্মীকির প্রসাদে তৎপরে, গম্ভীরে বাজায়ে বীণা, গাইল, কেমনে, নাশিলা সুমিত্রা‐পুত্র, লঙ্কার সমরে, দেব‐দৈত্য‐নরাতঙ্ক— রক্ষেন্দ্র‐নন্দনে; কল্পনা দূতীর সাথে ভ্রমি ব্রজ‐ধামে শুনিল যে গো...
2
Metaphor
1822
যূথী ও তার প্রেমিকেরা
পূর্ণেন্দু পত্রী
আকাশে বাতাসে তুমুল দ্বন্দ্ব কে আগে কাড়বে যূথীর গন্ধ কার হাতে বড় নখ। স্বর্গে মর্তে যে যার গর্তে যূথীকে গলার মালায় পরতে ভীষণ উত্তেজক।। মেঘের ভঙ্গী গোঁয়ার মহিষ রোদ রাগী ঘোড়া, সুর্ঘ সহিস, বজ্র বানায় বোমা। বিদ্যুৎ চায় বিদীর্ণ মাটি গাছে গাছে খাড়া সড়কি ও লাঠি নদী গিরি বন ভয়ে অচেতন থ্রম্বসিসের কোম।। আকাশে বাতাসে তুমু...
2
Metaphor
1699
পঁচিশে বৈশাখের উদ্দেশে
সুকান্ত ভট্টাচার্য
আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হাতাশায় স্তব্ধ বাক্য; ভাষা চাই আমরা নির্বাক, পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা, আমাদের দুঃখসুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা। পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে...
2
Metaphor
693
নীতিশিক্ষা
মহাদেব সাহা
আমাকে এখন শিষ্টাচার শিক্ষা দেয় শহরের বখাটে মাস্তান, আধুনিকতার পাঠ নিতে হয় প্রস্তরযুগের সব মানুষের কাছে; মাতালের কাছে প্রত্যহ শুনতে হয় সংযমের কথা বধ্যভূমির জল্লাদেরা মানবিক মূল্যবোধ সতত শেখায়, জলদস্যুদের কাছে আমাকে শুনতে হয় সৌন্দর্যের ব্যাখ্যা-বিশ্লেষণ- মানবপ্রেমের শিক্ষা নিতে হয় শিশুহত্যাকারীদের কাছে। কিন্তু আমার...
0
Miscellaneous
163
লজ্জা
তসলিমা নাসরিন
প্রথমে মেয়েটির পেটের বাচ্চাটি বের করে নিল পেট কেটে, খুব ধারালো ছুরিতে কেটে, এরপর বাচ্চাটির গলা কাটল তারা, মাথাটি ছুঁড়ে ফেললো মেয়েটির পায়ের কাছে, ধড়টি মাথার কাছে। ছুঁড়ে ফেলে বেদম হাসতে লাগল তারা। কারা তারা? তারা হিন্দু, সম্ভাব্য হিন্দুরাজ্যের দেশপ্রেমিক নাগরিক। মেয়েটি যখন চিৎকার করছে বাঁচার জন্য, মেয়েটির শরীরে ত...
4
Humanity
552
যাওয়া
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত লোকটা, কখনও আকাশ দেখেনি। এখন খাটিয়ার উপরে চিতপটাং হয়ে সে শুয়ে আছে, আর আশ মিটিয়ে আকাশ দেখছে। জীবনে কখনও ফুলের স্বপ্ন দেখেনি লোকটা, অষ্টপ্রহর শুধু ভাতের গন্ধে হন্যে হয় ঘুরত। এখন তার তেলচিটে বালিশের দু’দিকে দুটো রজনীগন্ধার বাণ্ডিল ওরা সাজিয়ে দিল। এতকাল সে অন্যের বোঝা হয়ে বেড়াত। আর আজ তা...
0
Miscellaneous
1867
সিগারেট
সুকান্ত ভট্টাচার্য
আমরা সিগারেট। তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে। তাই কি তোমরা আমাদের শোষণ করো? বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে? তোমাদের শোষণের টানে আমরা ছাই হই: তোমরা নিবিড় হও আরামের উত্তাপে। তোমাদের আর...
2
Metaphor
740
বন্ধুদের প্রসঙ্গে
পূর্ণেন্দু পত্রী
কাছের বন্ধুরা ক্রমশ চলে যাচ্ছে দূরে দূরের বন্ধুরা এগিয়ে আসছে কাছে। আসলে কেউই সরছে না বা নড়ছে না। শিং এ আটকানো ডালপালার জট খুলতে খুলতে আমিই খুঁজে চলেছি নক্ষত্র এবং আগুন একদিকে নক্ষত্র এবং আগুন অন্যদিকে নগদ অভ্যর্থনা এবং উৎফুল্ল মাইক্রোফোন এইভাবে ভাগাভাগি হয়ে গেছে বন্ধুরা। আমি এখন চলে যেতে চাই সেই সব বন্ধুদের পাশে যুদ...
0
Miscellaneous
2060
ছাই
মুহম্মদ জাফর ইকবাল
"যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন।" (এমন বোকা আমি দেখি নাই তোমার মতন!) উড়াইয়া দেখি ছাই পাবলিকের পিটা খাই? ভেবেছটা কী আমার মাথায় বুঝি কোনো ঘিলু নাই?
5
Children
1247
লিরিকগুচ্ছ - ২২
মহাদেব সাহা
শরীর জুড়ে আমার শুধু ভালোবাসার গন্ধ কেউ বা তাকে ভালো বলে কেউ বা বলে মন্দ; আকাশে মেঘ হৃদয়ে ঝড় যতোই চলে দ্বন্দ্ব তুমি ঠিকই জানো আমি ভালোবাসায় অন্ধ!
1
Love
235
ভূমিহীন কৃষকের গান
হেলাল হাফিজ
দুই ইঞ্চি জায়গা হবে? বহুদিন চাষাবাদ করিনা সুখের। মাত্র ইঞ্চি দুই জমি চাই এর বেশী কখনো চাবো না, যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত তবু ওটুকু পাবো না এমন কী অপরাধ কখন করেছি! ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়, যাবতীয় সার ও সোহাগ দিয়ে একনিষ্ঠ পরিচর্যা দিয়ে যোগ্য করে নেবো ...
4
Humanity
115
আলোয় আলোকময় ক'রে হে
রবীন্দ্রনাথ ঠাকুর
আলোয় আলোকময় ক'রে হে এলে আলোর আলো। আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো। সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো। তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ। তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো।
8
Religious
1886
সুন্দরের গান
হেলাল হাফিজ
হলো না, হলো না। শৈশব হলো না, কৈশোর হলো না না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হলো না। হলো না, হলো না। দিবস হলো না, রজনীও না সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন এসব হলো না, ওসব আরও না। হলো না, হলো না। সন্দুর হলো না, অসুন্দরও না জীবন হলো না, জীবনেরও না, কার যেন কিছুই হলো না, কিচ্ছু হলো না। হলো না। না হোক, আমি...
2
Metaphor
138
একুশে নভেম্বরঃ ১৯৪৬
সুকান্ত ভট্টাচার্য
আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর- আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মুত্যুকাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে, ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক একুশে নভেম্বর।। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘট আর চরম আঘাতে উদ্দাম, উত্তাল; বার বার...
10
War
1422
নকশী কাঁথার মাঠ – ০৬
জসীম উদ্‌দীন
ছয় ও তুই ঘরে রইতে দিলি না আমারে | . — রাখালী গান ঘরেতে রূপার মন টেকে না যে, তরলা বাঁশীর পারা, কোন বাতাসেতে ভেসে যেতে চায় হইয়া আপন হারা | কে যেন তার মনের তরীরে ভাটির করুণ তানে, ভাটিয়াল সোঁতে ভাসাইয়া নেয় কোন্ সে ভাটার পানে | সেই চিরকেলে গান আজও গাহে, সুরখানি তার ধরি, বিগানা গাঁয়ের বিরহিয়া মেয়ে আসে যেন তরি! আপনার গানে আপন...
1
Love
1600
গোপন প্রিয়া
কাজী নজরুল ইসলাম
পাইনি ব’লে আজো তোমায় বাসছি ভালো, রাণি, মধ্যে সাগর, এ-পার ও-পার করছি কানাকানি! আমি এ-পার, তুমি ও-পার, মধ্যে কাঁদে বাধার পাথার ও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্‌ছানি, আমি মরু, পাইনে তোমার ছায়ার ছোঁওয়াখানি। নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়! আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়! এই-পারী ঢেউ বাদল-বায়ে আছড়ে পড়ে ত...
1
Love
1287
দিও
পূর্ণেন্দু পত্রী
আজ সব খুলে দিও, কোনো ফুল রেখোনা আড়ালে ভূমধ্যসাগরও যদি চাই, দিও দু'হাত বাড়ালে । দ্বিপ্রহরে যদি চাই গোধূলি বেলার রাঙা ঠোঁট গোধূলিতে জ্যোৎস্না যদি চাই কাঠের চেয়ারে বসে যদি বলি হতে চাই কীর্তিনাশা নদী সমস্ত কল্লোল দিও কোনো ঢেউ রেখোনা আড়ালে । ভূমধ্যসাগরও যদি চাই, দিও দু'হাত বাড়ালে ।
1
Love
591
খেলোয়াড়ের টুপি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হাটের গণ্ডগোল থেকে মানুষ যেমন তার ঘরের পথে পা বাড়ায়, কথাগুলিও এমন তেমনি পা বাড়িয়েছে শব্দ থেকে শব্দহীনতার দিকে। চতুর্দিকে এখন ফিরে যাবার, ফিরিয়ে নেবার পালা। ধর্মগ্রন্থে বর্ণিত অনুতপ্ত সন্তানের মতো গন্ধ দিরে যাচ্ছে ফুলের মধ্যে, আর এতক্ষণ যা আলোয় ঝলমল করছিল, সেই মন্দিরচূড়া থেকে তাঁর শেষ হিরণ্ময় বল্লমকে ফের ফিরিয়ে...
0
Miscellaneous
995
আমার মৃত্যুর পরেও যদি
শামসুর রাহমান
একটি পাখী রোজ আমার জানালায় আস্তে এসে বসে, তাকায় আশেপাশে। কখনো দেয় শিস, বাড়ায় গলা তার; আবার কখনোবা পাখাটা ঝাপটায়। পালকে তার আঁকা কিসের ছবি যেন, দু’চোখে আছে জমা মেঘের স্মৃতি কিছু; নদীর স্বপ্নের জলজ কণাগুলি এখনো তাঁর ঠোটে হয়তো গচ্ছিত। কাউকে নীড়ে তার এসেছে ফেলে বুঝি? হয়তো সেই নীড়, আকাশই আস্তানা। তাই তো চোখ তার এম...
0
Miscellaneous
392
প্রবাস
সুনীল গঙ্গোপাধ্যায়
যাবে কি এবার বসন্তেই আসছে শ্রাবনে এসেছে শ্রাবণ, শোনো মেঘের গর্জন আর দু’টো মাস আশ্বিনের শাদা মেঘে ভরুক প্রবাস আশ্বিনেও লেগেছিল লোভ শীত মদালসা ফেরার অনৈক্য ছিল গ্রীষ্মে কেটেছে বছর এমনকি শেষ দিনে এলো ঘূর্ণিঝড়! যাবে কি শতাব্দী সাঙ্গ হলে? না, না, তার আগে অস্থিরতা রোগে কম্পমান আর দেরি নেই প্রাক্তন স্বদেশে ফেরা এই মুহূর্তেই!
0
Miscellaneous