id
stringlengths
1
4
title
stringlengths
1
362
author
stringclasses
40 values
poem
stringlengths
30
15.4k
label
int64
0
10
label_name
stringclasses
11 values
1048
নত হও, কুর্নিশ করো
রফিক আজাদ
হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো, তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ পেয়েছেন ভদ্রমহোদয়গণ, অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার, বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ, এবারকার মতো ক্ষমা করে দিন… হে আমার প্রিয় বলপেন, দ্যাখো , চোখ তুলে তোমার সামনে কেম...
0
Miscellaneous
808
সে আছে সৃজন সুখে
পূর্ণেন্দু পত্রী
সে আছে সৃজন-সুখে নিজস্ব কর্ষণে তাকে অত ভীড়ে, অত লোকালয়ে, খররৌদ্রপাতে তোমাদের দু-বেলার সংঘাতে ও সঙ্গের চত্বরে সহসা ডেকো না। যেহেতু সে তোমাদেরই একান্ত আপন শুভাকাঙ্গী, সমর্থনকারী তোমাদেরই রক্তচিহ্ন রেখেছে সে কপালের ত্রিশূল-রেখায়। সে আছে সৃজন-সুখে সুখ মানে উলুধ্বনি নয়! সে নিমগ্ন হয়ে আছে সময়ের বিনষ্ট ফাটলে। পরিপক্ক দ্...
0
Miscellaneous
577
খুকুর জন্য
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যার যেখানে জায়গা, যেন সেইখানে সে থাকে। যা মনে রাখবার, যেন রাখে নিতান্ত সেইটুকু। খুকু, ঘরে একটা জানলা চাই, বাইরে একটা মাঠ। উঠোনে একটিইমাত্র কাঠ- গোলাপের চারা আস্তেসুস্থে বড় হোক, কিচ্ছু নেই তাড়া। একদিন সকালে নিশ্চয় দেখব যে, তার ডালে ফুল ধরেছে। খুকু, তার-কিছু তো চাইনি, আমি চেয়েছি এইটুকু।
0
Miscellaneous
1337
তুমি এলে
দেওয়ান মমিনুল মউজদীন
মধ্যরাত পেরুতে পেরুতে তুমি এলে বিক্ষুব্ধ ঝড়ের রাত পার হয়ে প্লাবিত শস্যের মাঠ আর খরাদগ্ধ বিশাল ভূভাগ পাড়ি দিয়ে জমানো দুঃখের সিঁড়ি বেয়ে বেয়ে অবশেষ । তোমারই জন্যে কত মেঘময় দ্বিপ্রহর গেলো কত অন্ধকার রাত গেলো , কত অকালবর্ষণ কত জ্বলোচ্ছাস, কত বৈশাখের অসীম আগুন কান্নাভেজা একজোড়া চোখ খুব স্তব্ধ রাতে একা ঝরে গেলো অবশেষে মধ্যরাত...
1
Love
31
ছাত্রদলের গান
কাজী নজরুল ইসলাম
আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মুর্সে তুফান উর্ধ্বে বিমান ঝড়-বাদল। আমরা ছাত্রদল।। মোদের আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়! যুগে-যুগে রক্তে মোদের সিক্ত হ’ল পৃথ্বীতল! আমরা ছাত্রদল।। মোদরে কক্ষচ্যুত ধুমকেতু-প্রায় লক্ষহারা প্রাণ, আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর নি...
7
Policy
1743
রাতের পরী
জসীম উদ্‌দীন
রাতের বেলায় আসে যে রাতের পরী, রজনীগন্ধা ফুলের গন্ধে সকল বাতাস ভরি। চরণের ঘায়ে রাতের প্রদীপ নিভিয়া নিভিয়া যায়, হাসপাতালের ঘর ভরিয়াছে চাঁদিমার জোছনায়। মানস সরের তীর হতে যেন ধবল বলাকা আসে, ধবল পাখায় ঘুম ভরে আনে ধবল ফুলের বাসে। নয়ন ভরিয়া আনে সে মদিরা, সুদূর সাগর পারে, ধবল দ্বীপের বালু-বেলাতটে শঙ্খ ছড়ায় ভারে। তাহাদেরি সাথে ...
2
Metaphor
1249
লিরিকগুচ্ছ - ১৩
মহাদেব সাহা
তোমার চোখে যে এতো জল আর এতো ব্যাকুলতা- সব বুঝি তবু বুঝি নাই এই সামান্য কথা!
1
Love
1757
গান গাওয়ালে আমায় তুমি
রবীন্দ্রনাথ ঠাকুর
গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে, কত সুখের খেলায়, কত নয়নজলে হে। ধরা দিয়ে দাও না ধরা, এস কাছে, পালাও ত্বরা, পরান কর ব্যথায় ভরা পলে পলে হে। গান গাওয়ালে এমনি করে কতই ছলে যে। কত তীব্র তারে, তোমার বীণা সাজাও যে, শত ছিদ্র করে জীবন বাঁশি বাজাও হে। তব সুরের লীলাতে মোর জনম যদি হয়েছে ভোর, চুপ করিয়ে রাখো এবার চরণতলে হে, গান গাওয়া...
2
Metaphor
1041
আমি ও যুদ্ধোত্তর মধ্যরাত্রি
মহাদেব সাহা
বড়ো ত্রাস, সদর দরোজা ভেঙে যেন হুহু করে মধ্যরাতে ঢুকে পড়ে সন্ত্রাসের ট্রাক অকস্মাৎ ভেঙে দেয় নিসর্গের রম্য খেলা জ্যোৎস্নাময় এ-রাত্রি, কাঁঠালীচাঁপার বন, বনচারী পাখিদের শান্ত ঘুম, অবকাশ ত্রাস, শুধু ত্রাস ত্রাস, শুধু কি আমার এখন এ-মধ্যযামে নিদ্রামগ্ন রয়েছেন পিতা অগ্রজ ঘুমান, কে নেবে তল্লাস কার গৃহের কুকুর সেও গভীর নিদ্...
0
Miscellaneous
1935
যে আমায়
সুনীল গঙ্গোপাধ্যায়
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায়, আমি তার ভুল গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে, জলের সংসার মনে আছে? যে আমায় চেনে আমি তাকেই চিনেছি! যে আমায় বলেছিল, একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল, অত্যাগসহন আমি তার ত্রাগ নিয়ে বানিয়েছি শ্লোক যে আমার বলেছ...
3
Separation
1701
বিশ্বনৃত্য
রবীন্দ্রনাথ ঠাকুর
বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা! উঠিবে চিত্ত করিয়া নৃত্য, বিস্মৃত হবে আপনা। টুটিবে বন্ধ মহা আনন্দ, নব সংগীতে নূতন ছন্দ, হৃদয়সাগরে পূর্ণচন্দ্র জাগাবে নবীন বাসনা। সঘন অশ্রুমগন হাস্য জাগিবে তাহার বদনে। প্রভাত-অরুণকিরণরশ্মি ফুটিবে তাহার নয়নে। দক্ষিণ করে ধরিয়া যন্ত্র ঝনন রণন স্বর্ণতন্ত্র, কাঁপিয়া উঠিবে মোহন মন্ত...
2
Metaphor
2023
অকাজ
তসলিমা নাসরিন
অনেকবার ফোন বাজলো, কেউ ধরলো না কথা বলতে চাইলাম, কেউ বললো না সারাদিন কোনও চিঠি নেই, কেউ লিখলো না কেউ ভাবলো না মনে করলো না কেউ জাগালো না ভালোবাসলো না। কী জানি, হয়ত এই ফোন করা, কথা বলা, চিঠি লেখা সবকিছুকে এখন বড় অকাজ বলে মনে হচ্ছে কারও কাছে! ধীরে ধীরে ভুলে যায় মানুষ, ভুলেই তো যায়, কেউ হয়ত ভুলে যাচ্ছে। আমার কিন্তু কখনও এসব...
3
Separation
481
অতীতের দিকে উঠে চলে
জয় গোস্বামী
অতীতের দিকে উঠে চলে যুদ্ধ শব, হাজার হাজার শিখরের উপরে তুষার তাদের পিছনে আলো জ্বেলে বসে আছে ছোট ছোট বাড়ি স্বামীপুত্র হারানো সংসার
0
Miscellaneous
640
স্মৃতি
মহাদেব সাহা
স্মৃতি ছাড়া কোনো নোটবুক নাই টুকে রাখি কোথা ইট বা খোয়াই ভাঙা বাড়িটার ধূলি-জঞ্জাল বুক ভরে যারা ছিলো এতোকাল; কোথা লিখে রাখি এতো প্রিয় নাম যার পাশাপাশি একদা ছিলা! কিছু ভালোবাসা কিছু অবহেলা কোনটা প্রকৃত কোনটা বা খেলা বুনো ঝাউবীথি উদাসীন শাল চিরচেনা নদী মায়াবী রাখাল কাকে বলি তুমি কাকে নামে ডাকি অনেক ঠিকানা কাকে মনে রাখি...
0
Miscellaneous
113
নামাও নামাও আমায় তোমার
রবীন্দ্রনাথ ঠাকুর
নামাও নামাও আমায় তোমার চরণতলে, গলাও হে মন, ভাসাও জীবন নয়নজলে। একা আমি অহংকারের উচ্চ অচলে, পাষাণ-আসন ধুলায় লুটাও, ভাঙো সবলে। নামাও নামাও আমায় তোমার চরণতলে। কী লয়ে বা গর্ব করি ব্যর্থ জীবনে। ভরা গৃহে শূন্য আমি তোমা বিহনে। দিনের কর্ম ডুবেছে মোর আপন অতলে সন্ধ্যাবেলার পূজা যেন যায় না বিফলে। নামাও নামাও আমায় তোমার চরণত...
8
Religious
66
যার যেখানে জায়গা
হেলাল হাফিজ
ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের অইবোই জয়। কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্‌পাবাজ মানুষেরে কইও রেডি অইতে বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’...
7
Policy
1220
সবাই ফেরালে মুখ
মহাদেব সাহা
সবখানে ব্যর্থ হয়ে যদি যাই তুমিও ফেরাবে মুখ স্নিগ্ধ বনভূমি ক্ষুধায় কাতর তবু দেবে না কি অনাহারী মুখে দুটি ফল? বড়োই ব্যথিত যদি কোনো স্নেহ ঝরাবে না অনন্ত নীলিমা! সবাই ফেরাবে মুখ একে একে, হয়তোবা শুষ্ক হবে সব সমবেদনার ধারা তুমিও কি চিরপ্রবাহিণী নদী দেবে না এ-তৃষিত অঞ্জলি ভরে জল? আমার মাথায় যদি ঝরবে না কোনো শান্তিবারি তবে কেন...
1
Love
1929
অস্তচাঁদে
জীবনানন্দ দাশ
ভালোবাসিয়াছি আমি অস্তচাঁদ, -ক্লান্ত শেষপ্রহরের শশী! -অঘোর ঘুমের ঘোরে ঢলে কালো নদী,-ঢেউয়ের কলসী, নিঝঝুম বিছানার’ পরে মেঘ-বৌ’র খোঁপাখসা জ্যোৎস্নাফুল চুপে চুপে ঝরে,- চেয়ে থাকি চোখ তুলে -যেন মোর পলাতকা প্রিয়া মেঘের ঘোমটা তুলে প্রেত-চাঁদে সচকিতে ওঠে শিহরিয়া! সে যেন দেখেছে মোরে জন্মে জন্মে ফিরে ফিরে ফিরে মাঠে ঘাটে একা একা, ...
3
Separation
631
পা কাঁপে আমি দ্বিধাগ্রস্ত
মহাদেব সাহা
হয়তো কোথাও কোনোভাবে এখন বাঁধা পড়ে গেছি, বাঁধা পড়ে গেছি তাই পা কাঁপে তাই দ্বিধাগ্রস্ত এমন সহজে পারি না। তিন ফুট বাই দেড় ফুট একটা ছো‌ট্ট মশারির ভিতর আমার এখন সামান্য দুর্বলতা, আমি বুঝতে পারি খুব দূর থেকেও সেদিকে তাকিয়ে থাকি। এমন মাইল- মাইল ব্যবধান, এমন দুরত্ব সেই ছোট্ট হাল্কা হলুদ একটা মশারির ভিতর আমার এই চোখ আমার এ...
0
Miscellaneous
517
বাঘ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আঁচড়িয়ে কামড়িয়ে ফেঁড়ে কাণ্ডটাকে ফুলন্ত গাছের তখনও দাউ-দাউ জ্বলে রাগ। চিত্রিত বিরাট বাঘ। ফিরে যায় ঘাসের জঙ্গলে। থেকে-থেকে শরীরে চমকায় জ্বালা। দূরের কাছের ছবিগুলি স্থির পাংশু! ত্রিজগৎ নিশ্বাস হারায় চলন্ত হলুদ-কালো চিত্রখানি দেখে। বাঘ যায়। বনের আতঙ্ক হেঁটে যায়। বাঘ যায়। অন্ধকার বনের নিয়তি। চিত্রিত আগুনখানি যেন...
0
Miscellaneous
842
১৯৪১ সাল
সুকান্ত ভট্টাচার্য
নীল সমুদ্রের ইশারা- অন্ধকারে ক্ষীণ আলোর ছোট ছোট দ্বীপ, আর সূর্যময় দিনের স্তব্ধতা; নিঃশব্দ দিনের সেই ভীরু অন্তঃশীল মত্ততাময় পদক্ষেপঃ এ সবের ম্লান আধিপত্য বুঝি আর জীবনের ওপর কালের ব্যবচ্ছেদ-ভ্রষ্ট নয় তাই রক্তাক্ত পৃথিবীর ডাকঘর থেকে ডাক এল- সভ্যতার ডাক নিষ্ঠুর ক্ষুদার্ত পরোয়ানা আমাকে চিহ্নিত ক'রে গেল। আমার একক পৃথিবী ...
0
Miscellaneous
703
একটা কোনো সুসংবাদ চাই
মহাদেব সাহা
হয়তো আজই ঠিক পেয়ে যাবো একটা লুফে নেয়ার মতো সুসংবাদ একটা কিছু অনবদ্য নীল খামে; অনেকদিন পর আজ হয়তো ঠিকই পেয়ে যাবো সেই চিঠিখানি সেই পাখির শিস, ফুলের হৃদ্যতা, সেই আঙুলের ছাপ আজ ঠিকইপেয়ে যাবো একটা কিছু চমৎকার প্রাঞ্জল সংবাদ! কতোকাল কোথাও পাইনে কোনো সুখবর, ঘুরিয়ে ঘুরিয়ে নব্‌ ইথারের রাজ্যে শুধু শুনি দুর্ভিক্ষ, দুর্যোগ...
0
Miscellaneous
918
মরুবালু
জীবনানন্দ দাশ
হাড়ের মালা গলায় গেঁথে – অট্টহাসি হেসে উল্লাসেতে টলছে তারা,- জ্বলছে তারা খালি ! ঘুরছে তারা লাল মশানে কপাল- কবর ঘেঁসে , বুকের বোমাবারুদ দিয়ে আকাশটারে জ্বালি পাঁয়জোরে কাল মহাকালের পাঁজর ফেড়ে ফেড়ে মড়ার বুকে চাবুক মেরে ফিরছে মরুর বালি ! সর্বনাশের সঙ্গে তোরা দম্ভে খেলিস পাশা হেথায় কোন এক সৃষ্টিপাতের সূত্রপাতের ভূমি ,...
0
Miscellaneous
1681
কেরোসিনে, কখনো ক্রন্দনে
পূর্ণেন্দু পত্রী
জ্যেতির্ময় বিছানা তোমার তুমি বৃক্ষে শুকাও চাদর তোমার বালিশ থেকে তুলো উড়ে আসে আশ্বিনে- অঘ্রাণে। পশমের লেপ ও তোষক মসৃণতা ভালোবাসো তুমি আমাদের নখে বড় ধুলো মাংসাশীর হাড়-কাঁটা দাঁতে। তুমি সূর্য ঘোরাও আঙুলে নক্ষত্র-শাওয়ারে করো ম্লান আমাদের হ্যারিকেন জ্বলে কেরোসিনে, কখনো ক্রন্দনে।
2
Metaphor
127
আমার মাথা নত করে দাও হে তোমার
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে । সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে । নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে । সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে । আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে ; তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন-মাঝে । যাচি হে তোমার চরম শান্তি ...
8
Religious
210
শহীদদের প্রতি
আসাদ চৌধুরী
তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ ? শেষ কথাটি সুখের ছিল ? ঘৃণার ছিল ? নাকি ক্রোধের, প্রতিশোধের, কোনটা ছিল ? নাকি কোনো সুখের নাকি মনে তৃপ্তি ছিল এই যাওয়াটাই সুখের। তোমরা গেলে, বাতাস যেমন যায় গভীর নদী যেমন বাঁকা স্রোতটিকে লুকায় যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়। সাঁঝে যখন কোকিল ডাকে কারনিসে কি ধুসর শাখে বারুদেরই ...
4
Humanity
2067
চাবি ইংরেজি
মুহম্মদ জাফর ইকবাল
-চাবি ইংরেজি কী? -কী। -চাবি ইংরেজি। -বললাম তো। -কী বললে? -চাবি ইংরেজি। -কখন বললে? -এখন বললাম। -কী বললে? -ঠিক বলেছ। -ঠিক বলেছি? -হ্যাঁ। -কী ঠিক বলেছি? -চাবি ইংরেজি।
5
Children
609
কবির মূর্তির পাদদেশে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কবিকে তারাই বানিয়ে তুলেছিল, এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা এখন ছেনি ও হাতুড়ি নিয়ে কবির মূর্তির পাদদেশে এসে দাঁড়িয়েছে। ভাদ্রমাস ফুরিয়ে আসছে। এক পশলা বৃষ্টি হয়ে যাবার পরে টলটলে নীল আকাশকে এখন সমুদ্র বলে ভ্রম হয়। কিন্তু ঠিক এই সময়েই নীচের মাটিতে জমেছে তাদের ভ্রান্তির খেলা। কবি যে তাদের হুকুম মানতে রাজি হয়নি...
0
Miscellaneous
1591
কবি-রাণী
কাজী নজরুল ইসলাম
তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।। আপন জেনে হাত বাড়ালো- আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,- তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি? আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, তুমিই আমার মাঝে আসি’ অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আম...
1
Love
1419
নকশী কাঁথার মাঠ – ০৯
জসীম উদ্‌দীন
নয় মত্স চেনে গহিন গম্ভ পঙ্খী চেনে ডাল ; মায় সে জানে বিটার দরদ যার কলিজার শ্যাল! নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ ; জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত | . — গাজীর গান আষাঢ় মাসে রূপীর মায়ে মরল বিকার জ্বরে, রূপা সাজু খায়নি খানা সাত আট দিন ধরে | লালন পালন যে করিত “ঠোঁটের” আধার দিয়া, সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া | ঘাম...
1
Love
730
উৎকৃষ্ট মানুষ
পূর্ণেন্দু পত্রী
উৎকৃষ্ট মানুষ তুমি চেয়েছিলে এই যে এঁকেছি। এই তার রক্ত-নাড়ি, এই খুলি এই তার হাড় এই দেখ ফুসফুসের চতুদিকে পেরেক, আলপিন সরু কাঁটাতার। এইখানে আত্মা ছিল গোল সূর্য, ভারমিলিয়ন ভাঙা ফুলদানি ছিল এরই মধ্যে ছিল পিকদানি পিকদানির মধ্যে ছিল পৃথিবীর কফ, থুতু, শ্লেষ্মা, শ্লেষ অপমান, হত্যা ও মরণ। উৎকৃষ্ট মানুষ তুমি খুঁজেছিলে এই যে এ...
0
Miscellaneous
615
যাবতীয় ভালোবাসাবাসি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এক-একবার মনে হয় যে এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয় ফুরিয়ে এসেছে। কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা, যার ধুলো উড়িয়ে আমি কখনও হাঁটিনি। এক-একবার মনে হয় যে, যাবতীয় ভালবাসাবাসির ঝামেলা বোধহয় মিটিয়ে ফেলতে পেরেছি। কিন্তু ঠিক তখনই আবার হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ জেগে ওঠে অভিমান। যাদের চিনি না, ত...
0
Miscellaneous
58
সোজা কথা
জয় গোস্বামী
গুলি লেগে পড়ে গেল । তুলে ধরতে যাচ্ছে তার বউ । বন্দুক উঁচিয়ে ধরো । বলো— ‘না, তুলবি না—’ বলো— ‘যা সরে যা বলছি—’ তাও যদি না শোনে তাহলে স্বামীর সাহায্যকারী হাতদুটোয় সোজা গুলি করো । যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে তার সামনে তার শিশুটিকে দু’পা ধরে দু...
7
Policy
1854
তাহারেই পড়ে মনে
সুফিয়া কামাল
“হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- “দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?” “এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?” কহিল সে ...
2
Metaphor
145
আসাদের শার্ট
শামসুর রাহমান
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায় । বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতায় বর্ষীয়সী জননী সে-শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে । ডালীম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর- ...
10
War
562
জোড়া খুন
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে। তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিগ্বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলুম, আমার এই যুগল-শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না। আগে আমি লোভের মরামুখ দেখব। তারপর ভয়ের। কিন্তু দ্যাখো, কী আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শাণিত ছুরিখানাকে আমূল বিঁধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে...
0
Miscellaneous
750
আগুনের কাছে আগে
পূর্ণেন্দু পত্রী
হৃদয়ের কাছে আমি আগে কত গোলাপ চেয়েছি এখন পাউরুটি চাই, সিমেন্টের পারমিট চাই। সেই রমনীর কাছে আগে কত ভূ-স্বর্গ চেয়েছি এখন দেশলাই চাই, হাতপাখা, জেলুসিল চাই। আগুনের কাছে আগে মানুষেরা নতজানু ছিল। মানুষের সর্বোত্তম প্রার্থনায় বিস্তীর্ণতা ছিল: আমাকে এমন জামা দাও তুমি, এমন পতাকা হীরের আংটির মতো মূল্যবান এবং মহান। আগুনের কাছে...
0
Miscellaneous
1707
পাবো প্রেম কান পেতে রেখে
শক্তি চট্টোপাধ্যায়
বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার । শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ; সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ? যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ ! স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরে শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’...
2
Metaphor
1267
এই শীতে আমি হই তোমার উদ্ভিদ
মহাদেব সাহা
শীত খুব তোমার পছন্দ, কিন্তু আমি শীত-গ্রীষ্ম-বসন্তের চেয়ে তোমাকেই বেশি ভালোবাসি; যে-কোনো ঋতু ও মাস, বৃষ্টি কিংবা বরফের চেয়ে মনোরম তোমার সান্নিধ্য, আমি তাই কার্ডিগান নয় বুকের উষ্ণতা দিয়ে ঢেকে দেই তোমার শরীর- আমি হই তোমার শীতের যোগ্য গরম পোশাক; কোল্ড ক্রিম আর এই তুচ্ছ প্রসাধনী রেকে আমি তোমাকে করতে চাই আরো হই শীত, হই শ...
1
Love
1185
বয়েস
সুনীল গঙ্গোপাধ্যায়
আমার নাকি বয়েস বাড়ছে? হাসতে হাসতে এই কথাটা স্নানের আগে বথরুমে যে কবার বললুম! এমন ঘোর একলা জায়গায় দুপাক নাচলেও ক্ষতি নেই তো- ব্যায়াম করে রোগা হবো, সরু ঘেরের প্যান্ট পরবো ? হাসতে হাসতে দম পেটে যায়, বিকেলবেলায় নীরার কাছে বলি, আমার বয়েস বাড়ছে, শুনছো তো? ছাপা হয়েছে! সত্যি সত্যি বুকের লোম, জুলপি, দাড়ি কাঁচায় পাকা- এই যে চেয়ে...
1
Love
2127
আমাদের দেশ
আ. ন. ম. বজলুর রশীদ
আমাদের দেশ তারে কত ভালবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা। সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি, গান আর গান।
5
Children
1700
গতি
রবীন্দ্রনাথ ঠাকুর
জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে পরিপূর্ণ এ জীবন, কঠোর বন্ধনে ক্ষতচিহ্ন পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে, জানি আমি, সংসারের সমুদ্র মন্থিতে কারো ভাগ্যে সুধা ওঠে, কারো হলাহল। জানি না কেন এ সব, কোন্‌ ফলাফল আছে এই বিশ্বব্যাপী কর্মশৃঙ্খলার। জানি না কী হবে পরে, সবি অন্ধকার আদি অন্ত এ সংসারে-- নিখিল দুঃখের অন্ত আছে কি না আছে, স...
2
Metaphor
1054
অতীতের ছবি - পর্ব ৩
সুকুমার রায়
এখনও গভীর তমসা রাতি, ভারত ভবনে নিভিছে বাতি - মানুষ না দেখি ভারতভূমে, সবাই মগন গভীর ঘুমে। কত জাতি আজ হেলার ভরে হেথায় আসিয়া বসতি করে। ভারতের বুকে নিশান গাথি বসেছে সবলে আসন পাতি। নিজ ধনমান নিজ বিভব বিদেশীর হাতে সঁপিয়া সব, ভারতের মুখে না ফুটে বাণী, মৌন রহে দেশ শরম মানি। - হেনকালে শুন ভেদি আঁধার সুগম্ভীর বানী উঠিল কার- “...
0
Miscellaneous
2192
হুলিয়া
নির্মলেন্দু গুণ
আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর, আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে৷ কেউ চিনতে পারেনি আমাকে, ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম, একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল, একজন পেছন থেকে কাঁধ...
6
Patriotic
202
সাম্যবাদী
কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান। গাহি সাম্যের গান! কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো? কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো! বন্ধু, যা-খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও, কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল...
4
Humanity
2136
আমার সবুজ গ্রাম
মহাদেব সাহা
কতেদিন হয়নি যাওয়া আমার সবুজ গ্রামে সোনাবিল, পদ্মাদিঘি, উত্তরকঙ্গের সেই ধুলোওড়া পথ, বিষণ্ন পাথার, আখ মাড়াইয়ের দৃশ্য, ক্লান্ত মহিস কতেদিন হয়নি দেখা; কতেদিন হয়নি শোনা দুপুরে ঘুঘুর ডাক, হুতোম পেঁচার শব্দ ঃ হয়তো এখনো হাতছানি দিয়ে ডাকে প্রায় শুকিয়ে যাওয়া গ্রামের নদীটি, কখনো শহরে সবুজের সমারোহ দেখে এই প্রিয় গ্রামটিকে মনে পড়ে ...
6
Patriotic
117
ধনে জনে আছি জড়ায়ে হায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ধনে জনে আছি জড়ায়ে হায়, তবু জান, মন তোমারে চায়। অন্তরে আছ হে অন্তর্যামী, আমা চেয়ে আমায় জানিছ স্বামী-- সব সুখে দুখে ভুলে থাকায় জান, মম মন তোমারে চায়। ছাড়িতে পারি নি অহংকারে, ঘুরে মরি শিরে বহিয়া তারে, ছাড়িতে পারিলে বাঁচি যে হায়-- তুমি জান, মন তোমারে চায়। যা আছে আমার সকলি কবে নিজ হাতে তুমি তুলিয়া লবে। সব ছেড়...
8
Religious
86
তোমায় আমার প্রভু করে রাখি
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমায় আমার প্রভু করে রাখি আমার আমি সেইটুকু থাক্‌ বাকি। তোমায় আমি হেরি সকল দিশি, সকল দিয়ে তোমার মাঝে মিশি, তোমারে প্রেম জোগাই দিবানিশি, ইচ্ছা আমার সেইটুকু থাক্‌ বাকি-- তোমায় আমার প্রভু করে রাখি। তোমায় আমি কোথাও নাহি ঢাকি কেবল আমার সেইটুকু থাক্‌ বাকি। তোমার লীলা হবে এ প্রাণ ভরে এ সংসারে রেখেছ তাই ধরে, রইব বাঁধা তোমা...
8
Religious
971
নীড়
জসীম উদ্‌দীন
গড়াই নদীর তীরে, কুটিরখানিরে লতা-পাতা-ফুল মায়ায় রয়েছে ঘিরে। বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। মাচানের পরে সীম-লতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়া-আড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার। তল দিয়ে তার লাল নটেশাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়ীখানি রোদ দিয়ে গেছে এ বাড়ির...
0
Miscellaneous
413
একটি শীতের দৃশ্য
সুনীল গঙ্গোপাধ্যায়
মায়ামমতার মতো এখন শীতের রোদ মাঠে শুয়ে আছে আর কেউ নেই ওরা সব ফিরে গেছে ঘরে দু’একটা নিবারকণা খুঁটে খায় শালিকের ঝাঁক ওপরে টহল দেয় গাংচিল, যেন প্রকৃতির কোতোয়াল। গোরুর গাড়িটি বড় তৃপ্ত, টাপুটুপু ভরে এছ ধানে অন্যমনা ডাহুকীর মতো শ্লথ গতি অদূরে শহর আর ক্রোশ দুই পথ সেখানে সবাই খুব প্রতীক্ষায় আছে দালাল, পাইকার, ফড়ে, মিল,...
0
Miscellaneous
708
আমি কথা রাখতে পারিনি
মহাদেব সাহা
তোমাদের সাথে কথা হয়েছিলো কচি লাউপাতা, ঘাসফুল, ভোরের শিশির বর্ষার স্রোতের ঘূর্ণি, ফুলজোড় নদী, রাতজাগা চাঁদ, শ্রাবণের উদাস আকাশ দুকূল ছাপানো জল, ঘন মেঘ, বর্ষনের রাত কথা হয়েছিলো আমি তোমাদের কথা লিখে রেখে যাবো; যে কৃষাণ প্রত্যহ সকালে উঠে মাঠে যায় একা বউটিকে ফেলে, রাখাল সজল চোখ গাভীগুলো চড়ায় একাকী ভাটিয়ালি গান গেয়ে ...
0
Miscellaneous
2002
সে যে পাশে এসে বসেছিল
রবীন্দ্রনাথ ঠাকুর
সে যে পাশে এসে বসেছিল তবু জাগি নি। কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী। এসেছিল নীরব রাতে বীণাখানি ছিল হাতে, স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী। জেগে দেখি দখিন-হাওয়া পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার রজনী যায়-- কাছে পেয়ে কাছে না পায় কেন গো তার মালার পরশ বুকে লাগি নি।
3
Separation
475
আমাকে প্রত্যেকবার কেটে
জয় গোস্বামী
আমাকে প্রত্যেকবার কেটে পশুরক্ত পাওয়া যাবে–পর্বতচূড়ায় পা থেকে আমার ধড় উল্টো করে ঝুলিয়ে রাখলেই পাখিরা চিৎকার করবে–লাল হবে আকাশ সমুদ্রের জলে আমার মহিষমুণ্ড, বেঁকে যাওয়া শিঙ দেখা দেবে সূর্যের বদলে!
0
Miscellaneous
639
ইচ্ছা করে, কেন ইচ্ছা করে
মহাদেব সাহা
ইচ্ছা করে, কেন ইচ্ছা করে, একদিন উড়ে যাবো ফিরেও আসবো না শুধু পড়ে রবে খাঁচা, খাঁচাতেই সম্ভব করেছি বাঁচা এই উড়ে যাওয়া, আর ফিরেও আসবো না। তবু ইচ্ছা করে, কেন ইচ্ছে করে, একদিন উড়ো যাবো, ফিরেও আসবো না, পাবে না জলের তৃষ্ণা প্রত্যক্ষ রোগের গ্লানি-, গাঢ় নিদ্রা উড়ে যেতে যেতে এই পাখিত্বেই মেলাবো অধিক, হবে প্রেম গভীর প্রণয় ...
0
Miscellaneous
1877
পুতুল
জসীম উদ্‌দীন
পুতুল, তুমি পুতুল ওগো ! কাদের খেলা-ঘরের ছোট খুকু, কাদের ঘরের ময়না পাখি ! সোহাগ-করা কাদের আদরটুকু। কার আঁচলের মানিক তুমি। কার চোখেতে কাজললতা হয়ে, এসেছ এই সোনার দেশে রামধনুকের রঙের হাসি লয়ে। ভোর বেলাকার শিশির তুমি, কে রেখেছে শিউলী ফুলের পরে, খোকা-ভোরের হাসিখানি কে রেকেছে পদ্মপাতায় ধরে। পুতুল! তুমি মাটির পুতুল! নানাজন...
2
Metaphor
1176
কবিতা লেখার চেয়ে
সুনীল গঙ্গোপাধ্যায়
কবিতা লেখার চেয়ে কবিতা লিখবো লিবো এই ভাবনা আরও প্রিয় লাগে ভোর থেকে টুকটাক কাজ সারি, যেন ঘর ফাঁকা করে সময়ে সুগন্ধ নিয়ে তৈরি হতে হবে দরজায় পাহারা দেবে নিস্তব্ধতা, আকাশকে দিতে হবে নারীর ঊরুর মসৃণতা, তারপর লেখা হীরক-দ্যুতির মতো টোবল আচ্ছন্ন করে বসে থাকে কালো রং কবিতার খাতা আমি শিস দিই, সিগারেট ঠোঁটে, দেশলাই খুঁজি মনে ফুরফু...
1
Love
1458
যতবার আলো জ্বালাতে চাই
রবীন্দ্রনাথ ঠাকুর
যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যে লতাটি আছে শুকায়েছে মূল কুঁড়ি ধরে শুধু, নাহি ফোটে ফুল, আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে। পূজাগৌরব পুণ্যবিভব কিছু নাহি, নাহি লেশ, এ তব পূজারি পরিয়া এসেছে লজ্জার দীন বেশ। উৎসবে তার আসে নাই কেহ, বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ-- কাঁদিয়া তোমা...
1
Love
664
তাই মিথ্যা বলা
মহাদেব সাহা
তুমি ভয় পাবে, ভয়ে ভীত হবে বলে কোনোদিন মৃত্যুর বর্ণনা করি নাই, কোনো দুঃখের প্রসঙ্গ উত্থাপন করি নাই, মুতি ম্লান হবে, তুমি অশ্রুসিক্ত হবে তাই কোন রাজার দুলাল গেলো বনে, কোন বৃক্ষের মাথায় হলো বজ্রপাত, কোনখানে ভূমিকম্পে কতো মানুষের প্রাণহানি হলো এসব কিছুই ব্যক্ত করি নাই, ব্যাখ্যা করি নাই। তুমি লজ্জায় হেঁট হবে তাই বলি নাই...
0
Miscellaneous
2198
নিষিদ্ধ সম্পাদকীয়
হেলাল হাফিজ
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কন্ঠ পা এক নয় । সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার । কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে, কেউ আব...
6
Patriotic
185
কারার ঐ লৌহ-কপাট
কাজী নজরুল ইসলাম
কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী। ওরে ও তরুণ ঈশান! বাজা তোর প্রলয় বিষাণ! ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ২ গাজনের বাজনা বাজা! কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি! সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে! ৩ ওরে ও প...
4
Humanity
673
পানুর জন্যে এলিজি
মহাদেব সাহা
তোমাকে পানুই বলি, খুব ছোটো প্রিয় ডাকনাম ভালো নাম তোমার জানি না; তবু নও তুমি কোনো অচেনা মানুষ, খুব পরিচিত, খুব কাছের, পাশের তুমিই হারিয়ে গেলে বহুদূরে অজানা আকাশে; যতোই তোমার কথা ভাবি মনে হয় ফিরে এসে ঠিক আবার বসবে কাছাকাছি, শধানে কুশল। হয়তোবা এ-রকমই হবে, নিশ্চিতই হবে, মনে মনে ভাবি কিন্তু তুমি আর বুঝি কথাই রাখবে না কো...
0
Miscellaneous
1017
একটি নক্ষত্র আসে
জীবনানন্দ দাশ
একটি নক্ষত্র আসে; তারপর একা পায়ে চ’লে ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারাভরা রাতে সে আসবে মনে হয়; – আমার দুয়ার অন্ধকারে কখন খুলেছে তার সপ্রতিভ হাতে! হঠাৎ কখন সন্ধ্যা মেয়েটির হাতের আঘাতে সকল সমুদ্র সূর্য সত্বর তাকে ঘুম পাড়িয়ে রাত্রি হতে পারে সে এসে এগিয়ে দেয়; শিয়রে আকাশ দূর দিকে উজ্জ্বল ও নিরুজ্জ্বল নক্ষত্র গ্রহে...
0
Miscellaneous
621
জুঁইফুলের চেয়ে শাদা ভাতই অধিক সুন্দর
মহাদেব সাহা
যে-কোনো বিষয় নিয়েই হয়তো এই কবিতাটি লেখা যেতো পিকনিক, মর্নিং স্কুলের মিসট্রেস কিংবা স্বর্নচাঁপার কাহিনী; হয়তো পাখির প্রসঙ্গ গত কয়েকদিন ধরে টেলিফোনে তোমার কথা না শুনতে পেয়ে জমে থাকা মেঘ, মন ভালো নেই তাই নিয়েও ভরে উঠতে পারতো এই পঙ্‌ক্তিগুলো অর্কিড কিংবা উইপিঙ উইলোও হয়ে উঠতে পারতো স্বচ্ছন্দে এই কবিতাটির বিষয়; কিন্...
0
Miscellaneous
554
না রাম, না গঙ্গা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তিনি না-জানেন রাম, না-জানেন গঙ্গা। না-চেনেন মাটি, না-চেনেন মানুষ। মাটি বলতে তিনি নির্বাচনকেন্দ্র বোঝেন, এবং মানুষ বলতে ভোটার। রামপুরের মাটি যে সাত ফুট জলের তলায় শুয়ে আছে, এ খবরে তাঁর সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি, কেননা রামপুর তাঁর নির্বাচনকেন্দ্রের অন্তর্ভুক্ত নয়। কিন্তু গঙ্গানগরের গুটি-তিন বাচ্চা এবং জনাকয় থুত্থুড...
0
Miscellaneous
284
ফাল্গুনী
কাজী নজরুল ইসলাম
সখি পাতিসনে শিলাতলে পদ্মপাতা, সখি দিসনে গোলাব-ছিটে খাস্‌ লো মাথা! যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন তারে হরি-চন্দন কমলী মালা- সখি দিসনে লো দিসনে লো, বড় সে জ্বালা! বল কেমনে নিবাই সখি বুকের আগুন! এল খুন-মাখা তৃণ নিয়ে খু’নেরা ফাগুন! সে যেন হানে হুল্‌-খুনসুড়ি, ফেটে পড়ে ফুলকুঁড়ি আইবুড়ো আইবুড়ো বুকে ধরে ঘুণ! যত বিরহিণী...
9
Nature
856
আমরা এসেছি
সুকান্ত ভট্টাচার্য
কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমারা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ-যুগের দারায় দারায় যারা আনে প্রাণ, যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল- কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাইতো দগ্ধ, ভগ্ন, পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুট...
0
Miscellaneous
2158
যাব আমি তোমার দেশে
জসীম উদ্‌দীন
পল্লী-দুলাল, যাব আমি-যাব আমি তোমার দেশে, আকাশ যাহার বনের শীষে দিক-হারা মাঠ চরণ ঘেঁষে। দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি, দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে বিজলী-পেড়ে আঁচল নাড়ি। বেতস কেয়ার মাথায় যেথায় ডাহুক ডাকে বনের ছায়ায়, পল্লী-দুলাল ভাইগো আমার, যাব আমি যাব সেথায়। তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি, ধান কাউনের খেতে...
6
Patriotic
963
রাখালী
জসীম উদ্‌দীন
এই গাঁয়েতে একটি মেয়ে চুলগুলি তার কালো কালো, মাঝে সোনার মুখটি হাসে আঁধারেতে চাঁদের আলো। রানতে বসে জল আনতে সকল কাজেই হাসি যে তার, এই নিয়ে সে অনেক বারই মায়ের কাছে খেয়েছে মার। সান করিয়া ভিজে চুলে কাঁখে ভরা ঘড়ার ভারে মুখের হাসি দ্বিগুণ ছোটে কোনমতেই থামতে নারে। এই মেয়েটি এমনি ছিল, যাহার সাথেই হত দেখা, তাহার মুখেই এক ...
0
Miscellaneous
376
জয়ী নই, পরাজিত নই
সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টন্‌‌টন করে ওঠে হাল্‌কা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে আ-দিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিরার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্...
0
Miscellaneous
1621
নারী
সুনীল গঙ্গোপাধ্যায়
নাস্তিকেরা তোমায় মানে না, নারী দীর্গ ঈ-কারের মত তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো! এমনকি অদৃশ্য তুমি বহু চোখে কত লোকে নামই শোনেনি যেমন জলের মধ্যে মিশে থাকে জল-রং আলো- তারা চেনে প্রেমিকা বা সহোদরা জননী বা জায়া দুধের দোকানে মেয়ে, কিংবা যারা নাচে গায় রান্না ঘরে ঘামে শিশু কোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত ফ্রক কিংবা শাড়ী ...
2
Metaphor
5
মন উঠো
তসলিমা নাসরিন
মন তুমি ওঠো, ওঠো তুমি, তুমি ওঠো মন, মন মন মন ওঠো মন ওঠো মন তুমি ওঠো ওঠো মন মন ওঠো তুমি ওঠো তুমি মন মন মন মন ওঠো, লক্ষ্মী মন, তুমি ওঠো এবার, ওঠো ওই পুরুষ থেকে, মন ওঠো, ওঠো তুমি, শেকল ছিঁড়ে ওঠো, ভালোবাসার শক্ত শেকলটা ছিঁড়ে এখন ওঠো তুমি তোমার মত করে কথা বলো, তুমি তোমার মত তাকাও তোমার মত হাসো আনন্দ তোমার মত করে করো। দুঃখ ত...
7
Policy
377
জীবন ও জীবনের মর্ম
সুনীল গঙ্গোপাধ্যায়
জীবন ও জীবনের মর্ম মুখোমুখি দাঁড়ালে আমি ভুল বুঝতে পারি আমার ক্ষামা চাইতে ইচ্ছে হয়। বুদ্ধের বুকের হাঁস হানা ঝাপটায়, আমি মাংসলোভী বিশাল বৃক্ষের ছায়া জলে ভাসে-আমি তমস্বান হয়ে ছুটে গেছি আমি ভুল বুঝতে পারি- বিস্মৃতিকে কতবার মনে ভেবেছি বিষন্নতা ট্রেন লাইনের পশে এসে থমকে দাঁড়িয়েছে বনবাসী হরিণ কয়লা খনির ভিতরের অপরাহ্নে...
0
Miscellaneous
586
এ কেমন বিদ্যাসাগর
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমার শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলি আজ হাজার টুকরো হয়ে হাজার জায়গায় ছড়িয়ে আছে। আমার বালিকাবয়সী কন্যা যেমন নতজানু হয়ে তার ছিন্ন মালার ভ্রষ্ট পুঁতিগুলিকে একটি-একটি করে কুড়িয়ে নেয়, আমিও তেমনি আমার ছত্রখান সেই বিগত-জীবনের হৃত্প্রদেশে নতজানু হয়ে বসি, এবং নতুন করে আবার মালা গাঁথবার জন্যে তার টুকরোগুলিকে যত্ন করে কুড...
0
Miscellaneous
788
নিসর্গ
পূর্ণেন্দু পত্রী
ছিঃ ছিঃ। ছেঁড়া-খোঁড়া এক ফালি সবুজ রুমালের জন্যে আমাদের হা-পিত্যেশ, আর তুই মাছরাঙা রঙের সাত-সাতটা পাহাড় আর মিছিলের মতো লম্বা আঠারো মাইল শাল-মহুয়ার বন আর গায়ে হলুদের কনের মতো একটা গোটা নদী আঁকড়িয়ে? আবার নীল মেঘের খোঁপায় কি গুজেছিস ওটা? সূর্যাসে-র লাল পালক? চলতে-ফিরতে পায়ে বাজছে রুপোর মল ভিতরে একশো গন্ডা পাখির স্...
0
Miscellaneous
1907
কবুতর
হেলাল হাফিজ
প্রতীক্ষায় থেকো না আমার আমি আসবো না, থাকলো কথার কবুতর কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। ...
2
Metaphor
1660
এই কবিতার জন্যে
মহাদেব সাহা
এই কবিতার জন্যে কতোবার বদ্ধ উন্মাদের মতো ঘুরলাম রাস্তায় রাস্তায় কতোবার আগুনে দিলাম হাত, প্রবল তুষারপাত নিলাম মাথায়; এই কবিতার জন্যে পঞ্চপাণ্ডবের মতো আবদ্ধ হলাম জতুগৃহে শুধু এই কবিতাকে ভালোবেসে কতোবার দাঁড়ালাম পরমানু বোমার বিরুদ্ধে কতোবার একা বুক পেতে দাঁড়ালাম আণবিক ক্ষেপণাস্ত্রের সম্মুখে, কবিতাকে ভালোবেসে এই পৃথিবীকে ক...
2
Metaphor
613
নিশান
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মাঝে-মাঝে একটু জিরিয়ে নিতে হয়। ঘুরে-দাঁড়িয়ে মাঝে-মাঝে একবার দেখতে হয় পিছনের মানুষজন, ঘরবাড়ি আর খেতখামার। মাঝে-মাঝে ভাবতে হয় এই যে আমি পাথরের ধাপে পা রেখে-রেখে পাহাড়-চূড়ার ওই দেবালয়ের দিকে উঠে যাচ্ছি, এর কি কোনও দরকার ছিল? আমার মুঠোর মধ্যে খুব শক্ত করে আমি ধরে রেখেছি সেই নিশান, পাথরে পা রেখে-রেখে উপরে উঠে গিয়...
0
Miscellaneous
360
আমার খানিকটা দেরি হয়ে যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
যে পান্থনিবাসে যাই দ্বার বন্ধ, বলে, ‘ঐ যে রুগ্ন ফুলগুলি বাগানে রয়েছে শুধু, এখন বসবেন?’ কেউ মুমূর্ষু অঙ্গুলি আপন উরসে রেখে হেসে ওঠে, পাতা ঝরানোর হাসি, 'এই অবেলায় কেন এসেছেন আপনি, কী আছে এখন? গত বসন্তমেলায় সব ফুরিয়েছে, আর আলো নেই, দেখুন না তার ছিঁড়ে গেছে, সব ঘরে ধুলো, তালা খুলবে না এ জন্মে; পরিচারিকার হাতে কুষ্ঠ!' ভ...
0
Miscellaneous
330
হে প্রিয়, আজি এ প্রাতে
রবীন্দ্রনাথ ঠাকুর
হে প্রিয়, আজি এ প্রাতে নিজ হাতে কী তোমারে দিব দান। প্রভাতের গান? প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবিকরে আপনার বৃন্তটির 'পরে; অবসন্ন গান হয় অবসান। হে বন্ধু কী চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে। কী তোমারে দিব আনি। সন্ধ্যাদীপখানি? এ-দীপের আলো এ যে নিরালা কোণের, স্তব্ধ ভবনের। তোমার চলার পথে এরে নিতে চাও জনতায়? এ যে হায় পথ...
0
Miscellaneous
70
মুক্তি
রবীন্দ্রনাথ ঠাকুর
চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি, বিমুখ হইয়া সর্ব জগতের পানে, শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরি মুক্তি-আশে সন্তরিব কোথায় কে জানে! পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্বমহাতরী অম্বর আকুল করি যাত্রীদের গানে, শুভ্র কিরণের পালে দশ দিক ভরি', বিচিত্র সৌন্দর্যে পূর্ণ অসংখ্য পরানে। ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরে অখিল ক্রন্দন-হাসি আ...
8
Religious
1228
ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে
মহাদেব সাহা
ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে উদ্যত বাহুর চাপে, ধুলোমাটি কাদা লেগে গায়ে শীতেতাপে ঝরে গেছে তার বর্ণ, মেধা স্পর্শ করে আশি এই প্রেমহীন নারীর শরীর মৃত চুল, উত্তাপবিহীন কিছু বয়সের ধুলো, নীলাঞ্জনশোভিত নারীর মুখ ফিকে থির পলকবিহীন দুই চোখ খেয়ে গেছে পৌষের দুই বুড়ো কাক তাহাকেই ধরে আছি, বেঁধে আছি অসহায় স্তব্ধ আলিঙ্গনে ; সহু বছ...
1
Love
1077
আজকের এক মুহূর্ত
জীবনানন্দ দাশ
হে মৃত্যু, তুমি আমাকে ছেড়ে চলছ ব’লে আমি খুব গভীর খুশি? কিন্তু আরো খানিকটা চেয়েছিলাম; চারি দিকে তুমি হাড়ের পাহাড় বানিয়ে রেখেছে;– যে ঘোড়ায় চ’ড়ে আমি অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব এই খানে মৃতবৎসা’ মাতাল, ভিখারি ও কুকুরদের ভিড়ে কোথায় তাকে রেখে দিলে তুমি? এত দিন ব’সে পুরোনো বীজগণিতের শেষ পাতা শেষ করতে-ন...
0
Miscellaneous
1629
কী বুঝেছে সে-মেয়েটি ? সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক। কী শুনেছে সে-মেয়েটি ? সে শুনেছে মায়ের শীৎকার। কী পেয়েছে সে-মেয়েটি ?–সে পেয়েছে জন্মদিন ? চুড়িদার, আলুকাবলি–কু-ইঙ্গিত মামাতো দাদার। সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন– সে ঠেলেছে বইয়ের পাহাড় পরীক্ষা, পরীক্ষা সামনে–দিনে পড়া, রাতে পড়া– ও পাশের ঘর অন্ধকার অন্ধকারে সে শুনেছে চা...
জয় গোস্বামী
বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়...
2
Metaphor
112
মেনেছি, হার মেনেছি
রবীন্দ্রনাথ ঠাকুর
মেনেছি, হার মেনেছি। ঠেলতে গেছি তোমায় যত আমায় তত হেনেছি। আমার চিত্তগগন থেকে তোমায় কেউ যে রাখবে ঢেকে কোনোমতেই সইবে না সে বারেবারেই জেনেছি। অতীত জীবন ছায়ার মতো চলছে পিছে পিছে, কত মায়ার বাঁশির সুরে ডাকছে আমায় মিছে। মিল ছুটেছে তাহার সাথে, ধরা দিলেম তোমার হাতে, যা আছে মোর এই জীবনে তোমার দ্বারে এনেছি।
8
Religious
2021
ব্যক্তিগত ব্যাপার
তসলিমা নাসরিন
ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে, এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি, ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি এ আমার জীবন, তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিয়ে না কোনওদিন। ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে, যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার, তুম...
3
Separation
1733
বেদিয়া
জীবনানন্দ দাশ
চুলিচালা সব ফেলেছে সে ভেঙে, পিঞ্জরহারা পাখি! পিছুডাকে কভু আসে না ফিরিয়া, কে তারে আনিবে ডাকি? উদাস উধাও হাওয়ার মতন চকিতে যায় সে উড়ে, গলাটি তাহার সেধেছে অবাধ নদী-ঝর্ণার সুরে; নয় সে বান্দা রংমহলের, মোতিমহলের বাঁদী, ঝোড়ো হাওয়া সে যে, গৃহ-প্রাঙ্গণে কে তারে রাখিবে বাঁধি! কোন্ সুদূরের বেনামী পথের নিশানা নেছে সে চিনে, ব্যর্থ ব...
2
Metaphor
1081
বলি
জয় গোস্বামী
…অনামিকা কই? কাজল কোনদিকে গেল? সায়ন কোথায়? পিছনে তাকিয়ে দেখি সঙ্গে কেউ নেই প্রান্তরের মধ্যে এক যূপকাষ্ঠ—অর্ধেক প্রোথিত— ধারে কাছে কোনও ধড় নেই মুণ্ডুরা উধাও । ধুলোয় শোওয়ানো আছে খাঁড়া । চেনে চেনে লাগে বড় । ইতি পূর্বে দেখা হয়েছে কি? সত্তর – একাত্তর – বাহাত্তর সালে এঁদের দেখেছি বটে । তারপর কি কোখাও দেখিনি? হ্যাঁ ম...
0
Miscellaneous
452
দুখানি জানুর মতো খোলা
জয় গোস্বামী
দুখানি জানুর মতো খোলা হাড়িকাঠ মুখ রাখো তাতে চোখের পলক ফেলতে মাথা ছিঁটকে চলে যাবে সামনের মাঠে
0
Miscellaneous
1597
ফাল্গুনী
কাজী নজরুল ইসলাম
সখি পাতিসনে শিলাতলে পদ্মপাতা, সখি দিসনে গোলাব-ছিটে খাস্‌ লো মাথা! যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন তারে হরি-চন্দন কমলী মালা- সখি দিসনে লো দিসনে লো, বড় সে জ্বালা! বল কেমনে নিবাই সখি বুকের আগুন! এল খুন-মাখা তৃণ নিয়ে খু’নেরা ফাগুন! সে যেন হানে হুল্‌-খুনসুড়ি, ফেটে পড়ে ফুলকুঁড়ি আইবুড়ো আইবুড়ো বুকে ধরে ঘুণ! যত বিরহিণী...
1
Love
908
রাজার উপর রাজা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গাছ পুঁতিলাম ফলের আশায়, পেলাম কেবল কাঁটা। সুখের আশায় বিবাহ করিলাম পেলাম কেবল ঝাঁটা || বাসের জন্য ঘর করিলাম ঘর গেল পুড়ে। বুড়ো বয়সের জন্য পুঁজি করিলাম সব গেল উড়ে || চাকুরির জন্যে বিদ্যা করিলাম, ঘটিল উমেদারি। যশের জন্য কীর্ত্তি করিলাম, ঘটিল টিটকারী || সুদের জন্য কর্জ্জ দিলাম, আসল গেল মারা। প্রীতির জন্য প্রাণ দিলাম, ...
0
Miscellaneous
1829
যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে
জয় গোস্বামী
কী বুঝেছে সে-মেয়েটি ? সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক। কী শুনেছে সে-মেয়েটি ? সে শুনেছে মায়ের শীৎকার। কী পেয়েছে সে-মেয়েটি ? ___ সে পেয়েছে জন্মদিন ? চুড়িদার, আলুকাবলি ___ কু-ইঙ্গিত মামাতো দাদার। সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন ___ সে ঠেলেছে বইয়ের পাহাড় পরীক্ষা, পরীক্ষা সামনে ___ দিনে পড়া, রাতে পড়া ___ ও পাশের ঘর...
2
Metaphor
604
অন্তিম শ্রাবণসন্ধ্যা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে জলের গন্ধ রয়েছে এখনও। আকাশের ভাবগতিক দেখে মনে হয়, খানিকটা জিরিয়ে নিয়ে সে আবার কাজে লেগে যাবে। পাখিরা তা জানে, তাই কোনো উৎসাহ তাদেরও নেই এই মুহূর্তে ডানা ছড়াবার। দিকচিহ্নহীন যে-বিশ্বে রঙের স্পর্শ এতক্ষণ কোথাও ছিল না, মেঘের আড়াল থেকে সূর্যদেব বিদায়ের ক্ষণে সেখানে সামান্য রঙ ছড়িয়ে ...
0
Miscellaneous
173
হিন্দু-মুসলমান
জীবনানন্দ দাশ
মহামৈত্রীর বরদ-তীর্থে-পুণ্য ভারতপুরে পূজার ঘন্টা মিশিছে হরষে নমাজের সুরে সুরে! আহ্নিক হেথা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জেনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে, জপে ঈদগাতে তসবি ফকির, পূজারী মন্ত্র পড়ে, সন্ধ্যা-উষার বেদবাণী যায় মিশে কোরানের স্বরে; সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেথা,-মিশে গেছে হেথা মসজিদ , মন্দির! কে ...
4
Humanity
620
তোমার বর্ণনা
মহাদেব সাহা
তোমাকে বিশদ ব্যাখ্যা করবো কি বর্ণনায়ই বুঝেছি অক্ষম নাই সে কিঞ্চিৎ ভাষাজ্ঞান, মাত্রাবোধ এমনকি শব্দেরও শৃঙ্খলা সে-বিদ্যা আয়ত্তে নাই অনায়াসে পাঠ করি তোমার চিবুক কিংবা ধরো প্রসিদ্ধ নগর দেখে দেয় কেউ যে-রকম গাঢ় বিবরণ, দর্শনীয় বস্তু আর সুপ্রাচীন স্থানের তালিকা, সে-রকম তোমার বিশদ ব্যাখ্যা জানি আমি পারবো না কখনো। তোমাকে ব...
0
Miscellaneous
1405
বিজয়িনী
কাজী নজরুল ইসলাম
হে মোর রাণি! তোমার কাছে হার মানি আজ শেষে। আমার বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে। আমার সমর-জয়ী অমর তরবারী দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী, এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার-মানা-হার পরাই তোমার কেশে।। ওগো জীবন-দেবী। আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল! আজ বিদ্রোহীর এই রক্ত-রথে...
1
Love
1330
শৈশবসন্ধ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর
ধীরে ধীরে বিস্তারিছে ঘেরি চারিধার শ্রান্তি আর শান্তি আর সন্ধ্যা-অন্ধকার, মায়ের অঞ্চলসম। দাঁড়ায়ে একাকী মেলিয়া পশ্চিমপানে অনিমেষ আঁখি স্তব্ধ চেয়ে আছি। আপনারে মগ্ন করি অতলের তলে, ধীরে লইতেছি ভরি জীবনের মাঝে-- আজিকার এই ছবি, জনশূন্য নদীতীর, অস্তমান রবি, ম্লান মূর্ছাতুর আলো-- রোদন-অরুণ, ক্লান্ত নয়নের যেন দৃষ্টি সকরুণ স্থির ...
1
Love
352
নির্বাসন
সুনীল গঙ্গোপাধ্যায়
আমি ও নিখিলেশ, অর্থাৎ নিখিলেশ ও আমি, অর্থাৎ আমরা চারজন একসঙ্গে সন্ধেবেলা কার্জন পার্কের মধ্য দিয়ে,- চতুর্দিকে রাজকুমারীর মত আলো- হেঁটে যাই, ইনসিওরেন্স কোম্পানীর ঘড়ি ভয় দেখালো উল্টো দিকে কাঁটা ঘুরে, আমাদের ঘাড় হেট করা মূর্তি, আমরা চারজন হেটে যাই, মুখে সিগারেট বদল হয়, আমরা কথা বলি না, রেড রোডের দু’পাশের রঙিন ফুলবাগা...
0
Miscellaneous
1006
দ্বিতীয় আগমন
হুমায়ুন আজাদ
বড়ো থেকে বড়ো বৃত্তে পাক খেতে খেতে বাজ শুনতে পায় না বাজের প্রভুকে; সবকিছু ধ’সে পড়ে; কেন্দ্র ধ’রে রাখতে পারে না; নৈরাজ্য ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জুড়ে, ছাড়া পায় রক্তময়লা প্রবাহ, আর চারদিকে আপ্লাবিত হয় নিষ্পাপ উৎসব; শ্রেষ্ঠরা সমস্ত বিশ্বাসরিক্ত, যখন নষ্টরা পরিপূর্ণ সংরক্ত উৎসাহে। নিশ্চয়ই কোনো প্রত্যাদেশ এখন আসন্ন...
0
Miscellaneous
1361
সুখে থাকো
শক্তি চট্টোপাধ্যায়
চক্রাকারে বসেছি পাঁচজনে মাঠে, পিছনের পর্চে আলো অন্ধকার সন্ধ্যা নামে বিড়ালের মতো ধীর পায়ে তুমি এসে বসেছো আসনে অকস্মাৎ। হঠাৎই পথে ঘুরতে-ঘুরতে কীভাবে এসেছো একেবারে পাশে, তোমার গায়ের গন্ধ নাকে এসে লাগে বৃদ্ধের রোমাঞ্চ হয়! খুব ভালো আছো? অন্তত এখন, তুমি? তুমি ঠিক আছো? না থাকার মানে হয় বিশেষত যখন এসেছো কৃপা করে। কৃপা বাক্যবন্...
1
Love
723
গাছ অথবা সাপের গল্প
পূর্ণেন্দু পত্রী
তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম? গাছের, না মানুষের? মানুষের, না সাপের? ওঃ, হ্যাঁ মনে পড়েছে। গাছের মতো একটা মানুষ। আর সাপের মতো একটা নারী কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো দুধকুমারী আকাশকে সাপটা তেমনি সাতপাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে। আর গাছটাও বেহায়া। লাজ-লজ্জা, লোক-লৌকিকতা ভুলে গিয়ে নৌকা ডুবে যাচ্ছে, ...
0
Miscellaneous