id stringlengths 1 4 | title stringlengths 1 362 | author stringclasses 40
values | poem stringlengths 30 15.4k | label int64 0 10 | label_name stringclasses 11
values |
|---|---|---|---|---|---|
1555 | শ্রবণরাত | জীবনানন্দ দাশ | শ্রাবণের গভীর অন্ধকার রাতে ধীরে ধীরে ঘুম ভেঙে যায় কোথায় দূরে বঙ্গোপসাগরের শব্দ শুনে? বর্ষণ অনেকক্ষণ হয় থেমে গেছে, যত দূর চোখ যায় কালো আকাশ মাটির শেষ তরঙ্গকে কোলে করে চুপ করে রয়েছে যেন; নিস্তব্ধ হয়ে দূর উপসাগরের ধ্বনি শুনছে। মনে হয় কারা যেন বড় বড় কপাট খুলছে, বন্ধ করে ফেলেছে আবার; কোন্ দূর-নীরব-আকাশরেখার সীমানায়। বালিশে ... | 1 | Love |
152 | ডাক | সুকান্ত ভট্টাচার্য | খে-মৃদু-হাসি অহিংস বুদ্ধের ভূমিকা চাই না। ডাক ওঠে যুদ্ধের। গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা- হাতে হাতে ফেরে দেনা-পাওনার খাতা, শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের। দুর্ভিক্ষকে তাড়াও, ওদেরও তাড়াও- সন্ধিপত্র মাড়াও, দু'পায়ে মাড়াও। তিন-পতাকার মিনতিঃ দেবে না সাড়াও? অসহ্য জ্বালা কোটি কোটি ক্রুদ্ধের! ক্ষতবিক্ষত নতুন সকাল বেলা, শেষ... | 10 | War |
1090 | আনোয়ার | কাজী নজরুল ইসলাম | [স্থান– প্রহরী–বেষ্টিত অন্ধকার কারাগৃহ, কনস্ট্যান্টিনোপ্ল্। কাল–অমাবস্যার নিশীথ রাত্রি।] [চারিদিকে নিস্তব্ধ নির্বাক। সেই মৌনা নিশীথিনীকে ব্যথা দিতেছিল শুধু কাফ্রি-সাস্ত্রীর পায়চারির বিশ্রী খট্খট্ শব্দ। ঐ জিন্দানখানায় মহাবাহু আনোয়ারের জাতীয়-সৈন্যদলের সহকারী এক তরুণ সেনানী বন্দী। তাহার কুঞ্চিত দীর্ঘ কেশ, ডাগর চোখ,... | 0 | Miscellaneous |
754 | সূর্য ও সময় | পূর্ণেন্দু পত্রী | হয়তো সূর্যের দোষে আমাদের রক্ত আর ততখানি অগ্নিবর্ণ নয়। নিমের পাতার মতো নুয়ে গেছে হাত আর হাড় কবে কবে কমণ্ডলু ভরে গেছে কার্তিকের হিমে, হাহাকারে। যে-সব পাখিরা আগে মারা গেছে আকাশের আলোর উঠোনে ধান খুঁটে সেই সব পাখিদের পালকের শতচ্ছিন্ন আঁশ সেই সব পাখিদের দুবেলার কথাবার্তা, দুঃখ, দীর্ঘশ্বাস বাতাসের ভিড় ঠেলে এখন ক্রমশ এসে ... | 0 | Miscellaneous |
1942 | চোখ নিয়ে চলে গেছে | সুনীল গঙ্গোপাধ্যায় | এই যে বাইরে হু হু ঝড়, এর চেয়ে বেশী বুকের মধ্যে আছে কৈশোর জুড়ে বৃষ্টি বিশাল, আকাশে থাকুক যত মেঘ, যত ক্ষণিকা মেঘ উড়ে যায় আকাশ ওড়ে না আকাশের দিকে উড়েছে নতুন সিঁড়ি আমার দু বাহু একলা মাঠের জারুলের ডালপালা কাচ ফেলা নদী যেন ভালোবাসা ভালোবাসার মতো ভালোবাসা দু‘দিকের পার ভেঙে নরীরা সবাই ফুলের মতন, বাতাসে ওড়ায় যখন তখন রঙিন পাপড়ি ... | 3 | Separation |
2029 | আমাকে ছেড়ে যাওয়ার পর | হুমায়ুন আজাদ | আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো। তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল, তা নয়। তবে ঢাকা খুবই ছোট্ট শহর। কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না। শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো। প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার। পড়বেই তো, পৃথিবীতে সেই ঘটনা তুমি-আমি মিলেই তো প্রথম সৃষ্টি... | 3 | Separation |
1366 | ছিন্ন বিচ্ছিন্ন - ০১ | শক্তি চট্টোপাধ্যায় | ছোট্ট হয়েই আছে আমার, না হয় তোমার, না হয় তাহার বুকের কাছে দুঃখ নিবিড় একটি ফোঁটায় – দুঃখ চোখের জলে দুঃখ থাকে ভিখারিনীর একমুঠি সম্বলে। ছোট্ট হয়েই আছে একের, না হয় বহুর, না হয় ভিড়ের বুকের কাছে। একটি ঝিনুক তাকে জন্ম থেকেই, একটু-আধটু, বাইরে ফেলে রাখে। | 1 | Love |
582 | বকুল, বকুল, বকুল | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ‘সামনে রিফুকর্ম চলছে, পিছন দিকে রাস্তা বন্ধ!’ এই, ওরা কী যা-তা বলছে! বকুল, তোমার বুকের গন্ধ এই অবেলায় মনে পড়ে। এই অবেলায় বকুল ঝরে শ্যামবাজারে, ধর্মতলায়, এবং আমরা তাকেই ধরছি ফাঁদ পেতে চৌষট্টি কলায়। এবং আমরা রাস্তাঘাটে ফুটপাতে আর গড়ের মাঠে কুড়িয়ে নিচ্ছি ছেলেবেলা। ‘সন্ধ্যারাতে এ কোন্ খেলা?’ এই, ওরা কী যা-তা বলছে!... | 0 | Miscellaneous |
1856 | আজিকার শিশু | সুফিয়া কামাল | আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা। আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন ,পরী, দেও, দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন কর... | 2 | Metaphor |
1095 | জগৎ জুড়ে উদার সুরে | রবীন্দ্রনাথ ঠাকুর | জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে। | 0 | Miscellaneous |
1069 | সিন্ধুসারস | জীবনানন্দ দাশ | দু-এক মুহুর্তে শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি হে সিন্ধুসারস, মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারানটেলা-রহস্যের; আমি এই সমুদ্রের পারে চুপে থামি চেয়ে দেখি বরফের মতো শাদা ডানা-দুটি আকাশের গায় ধবল ফেনার মতো নেচে উঠে পৃথিবীরে আনন্দ জানায়। মুছে যায় পাহাড়ের শিঙে শিঙে গৃধিনীর অন্ধকা... | 0 | Miscellaneous |
2168 | দ্বীপান্তরের বন্দিনী | কাজী নজরুল ইসলাম | আসে নাই ফিরে ভারত-ভারতী মা’র কতদিন দ্বীপান্তর? পুণ্য বেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন-‘দেড় শত বছর।’…. সপ্ত সিন্ধু তের নদী পার দ্বীপান্তরের আন্দামান, রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান, শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র-পাণির অস্ত্র-ঘাস, যস্ত্রী যেখানে সাস্ত্রী বসায়ে বীনার তন্ত্রী কাটিছে হায়, সেখানে হ’তে কি বেতার-স... | 6 | Patriotic |
2144 | আমার সোনার বাংলা | মহাদেব সাহা | আমি যে দেশকে দেখি সে কি এই স্বপ্নভূমি থেকে জেগে ওঠা বহুদূরব্যাপী কল্লোলিত, সে কি রূপসনাতন সে কি আমার সোনার বাংলা, কোনো রূপকথা নয়! তার চক্ষুদ্বয় তবে এমন কোটরাগত কেন, মুখ জুড়ে সূর্যাস্তের কালোছায়া, কেন তার সবুজ গাছের দিকে সহসা তাকালে দেখি ধূসর পিঙ্গল বর্ণ, নেমেছে তুষার আর মাছে সারি সারি কুয়াশার তাঁবু লোকশ্রুত এই কি সোনার... | 6 | Patriotic |
1222 | দৈন্য | মহাদেব সাহা | কিনেছি অনেক দামী উপহার বহু মনোহর কাগজের ফুল; ভালোবাসা দিয়ে হয় নাই কেনা একখানি মেঘ একটি বকুল! জমাজমি আর গৃহ আসবাব অধিক মূল্যে করে রাখি ক্রয়, শুধু কিনি নাই কানা কড়ি দিয়ে একজোড়া চোখ একটি হৃদয়! | 1 | Love |
1490 | তুমি হাতখানি রাখো | হুমায়ুন আজাদ | প্রিয়তমা, তুমি হাতখানি রাখো আমার গুমোট বুকে। শুনতে পাচ্ছো শব্দ? কে যেনো হাতুড়ি ঠুকে চলছে? সেখানে এক মিস্ত্রি থাকে,যে বানিয়ে চলেছে এক শবাধার । কার জন্যে জানো?—– আমার, আমার । উল্লাসে বিদ্বেষে নিরন্তর সে হাতুড়ি ঠুকছে দুই হাতে, কিছুতে ঘুমোতে পারছিনা আমি, দিনে কিংবা রাতে। মিস্ত্রি, দ্রুত করো, তুমি কাজ শেষ করো তাড়াতাড়ি... | 1 | Love |
1921 | কাজের লোক | নবকৃষ্ণ ভট্টাচার্য | মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। পিপীলিকা, পিপীলিকা দলবল ছাড়ি একা কোথা যাও, যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় প... | 2 | Metaphor |
1529 | যাও, পত্রদূত | রফিক আজাদ | যাও পত্রদূত, বোলো তার কানে-কানে মৃদু স্বরে সলজ্জ ভাষায় এই বার্তা: “কোমল পাথর, তুমি সুর্যাস্তের লাল আভা জড়িয়ে রয়েছো বরতনু; প্রকৃতি জানে না নিজে কতোটা সুন্দর বনভূমি।” যাও, বোলো তার কানে ভ্রমরসদৃশ গুঞ্জরণে, চোখের প্রশংসা কোরো, বোলো সুঠাম সুন্দর শরীরের প্রতি বাঁকে তার মরণ লুকিয়ে আছে, অন্য কেউ নয়, সে আমার আকণ্ঠ তৃষ্ণা... | 1 | Love |
1982 | আমি একা, বড়ো একা | শক্তি চট্টোপাধ্যায় | চন্দনের ধূপ আমি কবে পুড়িয়েছি মনে নেই। মন আর স্মৃতিগুলি ধরে না আদরে। সংশ্লিষ্ট চন্দন এই অবহেলা সহ্য করে গেছে। কখনো বলেনি কিছু, বলেনি বলেই পরিত্রাণ পেয়েছে সহজে, নয়তো অসহ্য কুঠারে ধ্বংস হতো। আমার সংহারমূর্তি দেখেছে চন্দন একদিন কিশোর বয়সে, সেই অভিপ্রেত সুকালে, সময়ে। দেখেছে এবং একা-একা ভয়ে-রহস্যে কেঁপেছে– বলেছে, আমার দুটি স... | 3 | Separation |
156 | নিষিদ্ধ সম্পাদকীয় | হেলাল হাফিজ | এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কন্ঠ পা এক নয় । সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার । কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে, কেউ আব... | 10 | War |
471 | আমি তো আকাশসত্য গোপন রাখিনি | জয় গোস্বামী | আমি তো আকাশসত্য গোপন রাখিনি খুলে দ্যাখো পাখির কঙ্কাল। নীচের প্রান্তরে উড়ত পাখি ও পাখিনী অনেক উপরে ঢালু বাটির মতন শূন্য ধ’রে আমি তার ছায়াচিত্র তুলে রাখতাম। এ দৃশ্য যে দেখেছিল তার মধ্যে থেকে আজ আর আলো অব্দি বেরোতে পারে না। সেখানে দিবস রাত্রি নেই, শুধু জমে থাকা থলথলে অন্ধকার সময় একতাল। তার চারিদিকে আজ শেষ হয়ে যাওয়া জ... | 0 | Miscellaneous |
1375 | তুমি | জীবনানন্দ দাশ | নক্ষত্রের চলাফেরা ইশারায় চারিদিকে উজ্জ্বল আকাশ; বাতাসে নীলাভ হয়ে আসে যেন প্রান্তরের ঘাস; কাঁচপোকা ঘুমিয়েছে — গঙ্গাফড়িং সে-ও ঘুমে; আম নিম হিজলের ব্যাপ্তিতে পড়ে আছ তুমি। ‘মাটির অনেক নীচে চলে গেছ? কিংবা দূর আকাশের পারে তুমি আজ? কোন্ কথা ভাবছ আধারে? ওই যে ওখানে পায়রা একা ডাকে জামিরের বনে; মনে হয় তুমি যেন ওই পাখি-তুমি ছাড়া ... | 1 | Love |
597 | কবি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও? যাও। পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া কিছুটা ঔদাস্য যেন থাকে। যেন লোকে বলে, সভাস্থলে আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন। | 0 | Miscellaneous |
1393 | অস্তচাঁদে | জীবনানন্দ দাশ | ভালোবাসিয়াছি আমি অস্তচাঁদ, -ক্লান্ত শেষপ্রহরের শশী! -অঘোর ঘুমের ঘোরে ঢলে কালো নদী,-ঢেউয়ের কলসী, নিঝঝুম বিছানার’ পরে মেঘ-বৌ’র খোঁপাখসা জ্যোৎস্নাফুল চুপে চুপে ঝরে,- চেয়ে থাকি চোখ তুলে -যেন মোর পলাতকা প্রিয়া মেঘের ঘোমটা তুলে প্রেত-চাঁদে সচকিতে ওঠে শিহরিয়া! সে যেন দেখেছে মোরে জন্মে জন্মে ফিরে ফিরে ফিরে মাঠে ঘাটে একা একা, ... | 1 | Love |
423 | ঝড় | সুনীল গঙ্গোপাধ্যায় | ঝড়ের ঝাপটায় উল্টে গেল একটি ঘুঘু পাখি সে ঝড়কে ডেকেছিল ঝড়ের ভালোবাসায় জেলেদের গ্রামটিতে আছড়ে পড়লো সমুদ্র সমুদ্র ঝড়কে ডাকে পাকের পাথরের মূর্তি অন্ধকারে দু‘হাত তোলে শুকনো পাতারা জড়ো হয় তার পায়ের কাছে কানা কাড়ির মতন পথের শিশুরা এদিক-ওদিক দৌড়ে যায় মাটি কাঁপে, মাটি কাঁপে মাটি ফিসফিস করে কথা বলে, ঘুমন্ত ভিখারিণীট... | 0 | Miscellaneous |
125 | অন্তর মম বিকশিত করো | রবীন্দ্রনাথ ঠাকুর | অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর কর হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, ন... | 8 | Religious |
2172 | গীতারা কোথায় গেল | জসীম উদ্দীন | গীতারা কোথায় গেলো, আহা সেই পুতুলের মতো রাঙা টুকটুকে মেয়ে। দেখলে তাহারে মায়া মমতার ধারা বয়ে যায় সারা বুকখানি ছেয়ে, আদরি তাহারে কথা না ফুরায় কথার কুসুম আকাশে বাতাসে উঠে বেয়ে, দেখলে তাহারে ছাড়ায় ছড়ায় ছড়ায় যে মন গড়ায় ধরণী ছেয়ে। ওদের গ্রামের চারিদিক বেড়ি ঘিরেছে দস্যুদল, ঘরে ঘরে তারা আগুন জ্বালায়ে ফুকারে অ... | 6 | Patriotic |
2108 | অবুঝ | সুকুমার রায় | চুপ করে থাক্, তর্ক করার বদভ্যাসটি ভাল না, এক্কেবারেই হয় না ওতে বুদ্ধিশক্তির চালনা। দেখ্ ত দেখি আজও আমার মনের তেজটি নেভেনি- এইবার শোন বলছি এখন- কি বলছিলাম ভেবেনি! বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উচু রকম পদ্যে লেখা আগাগোড়াই সবি তার । তাইতে আছে “দশমুখে চায়,হ জম করে দশোদর, শ্মশানঘাটে শষপানি খায় শশব্যস্ত শশধর।” এ... | 5 | Children |
1501 | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে | রবীন্দ্রনাথ ঠাকুর | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি - এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় - সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না। না ... | 1 | Love |
1708 | ভয় আমার পিছু নিয়েছে | শক্তি চট্টোপাধ্যায় | জঙ্গলে গিয়েছো তুমি একা একা, জঙ্গলে যেও না তুমি, মানে তুমি, মানে তুমি, ভুল বৃদ্ধ–ওহে তুমি জঙ্গলে গিয়েছো একা? হারিয়েছো পথ? সর্বস্ব হারিয়ে কোনো অন্নপূর্ণা গাছ ধরে জড়িয়ে কেঁদেছো? পাতা চেয়ে ফুলে চেয়ে রস-আঠা চেয়ে দাঁড়িয়েছো? ঠায় গাছ যেভাবে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে একা, তার আর্শি হয়ে, পারা-চটা আর্শি হয়ে, সিঁথির সিঁদুর হয়ে, পা-র ... | 2 | Metaphor |
96 | ডাকো ডাকো ডাকো আমারে | রবীন্দ্রনাথ ঠাকুর | ডাকো ডাকো ডাকো আমারে, তোমার স্নিগ্ধ শীতল গভীর পবিত্র আঁধারে। তুচ্ছ দিনের ক্লান্তি গ্লানি দিতেছে জীবন ধুলাতে টানি, সারাক্ষণের বাক্যমনের সহস্র বিকারে। মুক্ত করো হে মুক্ত করো আমারে, তোমার নিবিড় নীরব উদার অনন্ত আঁধারে। নীরব রাত্রে হারাইয়া বাক্ বাহির আমার বাহিরে মিশাক, দেখা দিক মম অন্তরতম অখণ্ড আকারে। | 8 | Religious |
1219 | আমার হাতে দুঃখ পাচ্ছো | মহাদেব সাহা | আমার কাউকে আঘাত দেওয়ার কথা ছিলো না, আঘাত দেওয়ার কথা ছিলো না, কথা ছিলো না, কথা ছিলো না, তোমাকে আমার আঘাত দেওয়ার কথা ছিলো না, গোলাপ তোমার খুনখারাবি, হত্যাকাণ্ড এসব আমার একটু সয় না গোলাপ তোমায় আঘাত দেওয়ার নিষ্ঠুরতা ঠিকই আমি করতে চাইনি আমি বড়ো কোমল ছিলাম, গোলাপ তোমার মতোই আমি কোমল ছিলাম আমার কাউকে আঘাত দেওয়ার কথা ছিলো না, ... | 1 | Love |
261 | আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে-- আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের 'পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান, নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধে... | 9 | Nature |
220 | মৃত্যুজয়ী গান | সুকান্ত ভট্টাচার্য | নিয়ত দক্ষিণ হাওয়া স্তব্ধ হল একদা সন্ধ্যায় অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীর্য জনতা সহসা আরণ্য রাজ্যে স্তম্ভিত সভয়ে; নির্বায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তর করে। দুরাগত স্বপ্নের কী দুর্দিন! মহামারী অন্তরে বিক্ষোভ, সঞ্চারিত রক্তবেগ পৃথিবীর প্রতি ধমনীতেঃ অবসন্ন বিলাসের সঙ্কুচিত প্রাণ। বণিকের চোখে আজ কী দুরন্ত লোভ ঝ'র... | 4 | Humanity |
785 | বুকে লেবুপাতার বাগান | পূর্ণেন্দু পত্রী | গত মাসের কাগজে আমাকে ঘোষণা করা হয়েছে মৃত। একাধিক ময়না তদন্তের রিপোর্ট ঘেটে ঘেটে ওরা খুজেছে লেবুপাতার গন্ধ আর রুপোলী ডট পেন। যেহেতু লেবুপাতার গন্ধেই আমি প্রথম পেয়েছিলাম পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার স্বাদ। আর ঐ রুপোলী ডট্ পেন আমাকে শিখিয়েছিল অক্ষর দিয়ে কিভাবে গড়তে হয় শাখা-প্রশাখাময় জীবন। গত মাসের কাগজে মৃত ঘোষনার পরে... | 0 | Miscellaneous |
618 | ভূদৃশ্যের বর্ণনা | মহাদেব সাহা | ভূদৃশ্য এমন হয় চতুর্দিকে অদম্য পাহাড়, বাবলার ঝোপ পাশে মানুষের খেয়ালি বসতি, কাদামাটি ধুলোর বিস্তার কেউ করে গান, কেউ অশ্রু ফেলে, নিমজ্জিত ঘর আর বাড়ি, ভূদৃশ্য এমন হয় মাঝে নদী মাথায় আকাশ, উঁকি দেয় ছেঁড়া চাঁদ, গাঢ় পাতা, হাস্যহীন কলরোলহীন তবু পাড়া- মানুষ ফেলেছে তাঁবু বহুদূর বনের পশ্চাতে কিন্তু চিতাবাঘ আর প্রফুল্ল হ... | 0 | Miscellaneous |
22 | নব নবীনের লাগি | জীবনানন্দ দাশ | -নব নবীনের লাগি প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমার রয়েছি জাগি! ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে, নব আকাঙক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে, দেবতার দ্বারে নবীন বিধান-নতুন ভিক্ষা মেগে দাঁড়ায়েছি মোরা তরুণ প্রাণের অরুণের অনুরাগী! ঝড়ের বাতাস চাই। -চারিদিক ঘিরে শীতের কুহেলি, -শ্মশানপথের ছাই, ছড়ায়ে রয়েছে পাহাড় প্রমাণ মৃতের ... | 7 | Policy |
655 | দুঃখ আছে কতো রকম | মহাদেব সাহা | হায় আমাদের দুঃখ আছে কতো রকম বুকের ক্ষত, মনের বারো গাঢ় জখম মা যেমন দুঃখ করেন হলো না তার ঘটিবাটি সোনার বাসন ন্যায্য আসন ছেলেরা তার দিলো না কেউ রইলো পড়ে বাইরে যেমন উড়োনচন্ডী জোয়ারে ঢেউ ; ঘর হলো না, নিজের কোনো ঠাঁই হলো না পায়ে দাঁড়াবার হত বাড়াবার বিপদ আপদ কতোই আছে মা রাখলেন মনেই চেপে মনের দুঃখ মনের কাছে, আমি যেমন দ... | 0 | Miscellaneous |
79 | সাম্যবাদী | কাজী নজরুল ইসলাম | আদি উপসনালয়- উঠিল আবার নতুন করিয়া- ভুত প্রেত সমুদয় তিন শত ষাট বিগ্রহ আর আমুর্তি নতুন করি' বসিল সোনার বেদীতে রে হায় আল্লার ঘর ভরি'। সহিতে না পারি' এ দৃশ্য, এই স্রষ্টার অপমান, ধেয়ানে মুক্তি-পথ খোঁজে নবী, কাঁদিয়া ওঠে পরান। "খদিজারে কন- আল্লাতালার কসম, কা'বার ঐ "লাৎ""ওজ্জার" করিবনা পূজা, জানিনা আল্লা বই। নিজ হাতে যার... | 8 | Religious |
270 | ভালো থেকো | হুমায়ুন আজাদ | ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা। ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির। ভালো থেকো জল, নদীটির তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।... | 9 | Nature |
641 | শীতের সেবায় তবে সেরে উঠি | মহাদেব সাহা | আমার অসুখ নেই আর ; কাল সারারাত থোকা থোকা মৃত্যু পান করে আমি সুস্থ হয়ে গেছি আর কোনো অসুস্থতা নেই আজ, আজ ভালো আছি! এই হাসপাতালও ভালো আছে বেশ দিব্যি সেজেগুজে পরেছে গাউন, আর গুনগুন সারাক্ষণ লেগে আছে ঠোঁটে আভা আলমের সব গান কেউ কি ক্যাসেট ভরে রেখেছে এখানে মৃত্যুর মৃন্ময় মুখ থেকে ঝরে সেই ব্যথিত বিহ্বল প্রিয়হীন কান্না শুনে ... | 0 | Miscellaneous |
688 | আমার জীবন | মহাদেব সাহা | আমার জীবন আমি ছড়াতে ছড়াতে এসেছি এখানে, আমি কিছুই রাখিনি- কুড়াইনি তার একটিও ছেঁড়া পাতা, হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দিয়েছি শিমুল তুলোর মতো সব সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, স্মৃতি, আমি এই হারানো জীবন আর খুজি নাই সেই ফেলে আসা পথে; ছেঁড়া কাগজের মতো ছড়াতে ছড়াতে এসেছি আমাকে। পথে পড়ে থাকা ছিন্ন পাপড়ির মতো হয়তো এখানো পড়ে আছ... | 0 | Miscellaneous |
537 | তার চেয়ে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সকলকে জ্বালিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আজন্ম যেমন জ্বলছ ধিকিধিকি, একা দিনরাত্রি তেমনি করে জ্বলতে থাকো, জ্বলতে-জ্বলতে ক্ষয়ে যেতে থাকো, দিনরাত্রি অর্থাৎ মুখের কশ বেয়ে যতদিন রক্ত না গড়ায়। একদিন মুখের কশ বেয়ে রক্ত ঠিক গড়িয়ে পড়বে। ততদিন তুমি কী করবে? পালিয়ে-পালিয়ে ফিরবে নাকি? পালিয়ে-পালিয়ে কোনো লাভ নেই। তার... | 0 | Miscellaneous |
652 | বন্ধুর জন্য বিজ্ঞাপন | মহাদেব সাহা | আমি একটি বন্ধু খুঁজছিলাম যে আমার পিতৃশোক ভাগ করে নেবে, নেবে আমার ফুসফূস থেকে দুষিত বাতাস ; বেড়ে গেলে শহরময় শীতের প্রকোপ তার মুখ মনে হবে সবুজ চয়ের প্যাকেট, এখানে ওখানে দেখা দিলে সংক্রামক রোগ, ক্ষয়কাশ উইয়ে-খাওয়া কারেন্সি নোটের মতো আমার ফুসফুসটিকে তীক্ষ্ণ দাঁতে ছিদ্র করে দিলে, সন্দেহজনকভাবে পুলিশ ঘুরলে পিছে, ডবল ডেক... | 0 | Miscellaneous |
1231 | বাঁচবে না কবির হৃদয় | মহাদেব সাহা | তোমার দেখা না পেলে একটিও কবিতা হবে না দুই চোখ কোথাও পাবে না খুঁজে একটি উপমা, কবিতার পান্ডুলিপি হবে দগ্ধ রুক্ষ মরুময় তোমার দেখা না পেলে কাটবে না এই দু:সময়। তোমার দেখা না পেলে সবখানে গোলযোগ হবে দুর্ঘটনা,যানজট,বিশৃঙ্খলা বাড়বে কেবল, সর্বত্র বাড়বে রোগ,অনাবৃষ্টি আর দীর্ঘ খরা প্রত্যহ বাধবে শুধু কলহ-কোন্দল আর যুদ্ধ-হানাহানি তো... | 1 | Love |
1802 | আসমানী | জসীম উদ্দীন | আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের ক’খান হাড়, সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদ... | 2 | Metaphor |
1038 | কাচপোকা | হুমায়ূন আহমেদ | একটা ঝকঝকে রঙিন কাচপোকা হাঁটতে হাঁটতে এক ঝলক রোদের মধ্যে পড়ে গেল। ঝিকমিকিয়ে উঠল তার নকশাকাটা লাল নীল সবুজ শরীর। বিরক্ত হয়ে বলল,রোদ কেন? আমি চাই অন্ধকার ।চির অন্ধকার আমার ষোলটা পায়ে একটা ভারি শরীর বয়ে নিয়ে যাচ্ছি- অন্ধকার দেখব বলে। আমি চাই অন্ধকার ।চির অন্ধকার একটা সময়ে এসে রোদ নিভে গেল বাদুড়ে ডানায় ভর করে নামল... | 0 | Miscellaneous |
495 | বৃদ্ধের স্বভাবে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | “এককালে আমিও খুব মাংস খেতে পারতুম, জানো হে; দাঁত ছিল, মাংসে তাই আনন্দ পেতুম। তোমার ঠানদিদি রোজ কব্জি-ডোবা বাটিতে, জানো হে, না না, শুধু মাংস নয়, মাংস মাছ ইত্যাদি আমায় (রান্নাঘর নিরামিষ, তাই রান্নাঘরের দাওয়ায়) সাজিয়ে দিতেন। আমি চেটেপুটে নিত্যই খেতুম। সে-সব দিনকাল ছিল আলাদা, জানো হে, হজমের শক্তি ছিল, রাত্তিরে সুন্দর ... | 0 | Miscellaneous |
1606 | আকাশলীনা | জীবনানন্দ দাশ | সুরঞ্জনা, ঐখানে যেয়োনাকো তুমি, বোলোনাকো কথা অই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা: নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে – আরও দূরে যুবকের সাথে তুমি যেয়োনাকো আর। কী কথা তাহার সাথে? – তার সাথে! আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ: তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জ... | 1 | Love |
608 | ঘাটশিলা থেকে গয়েরকাটা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ঘাটশিলার কাছে এন. এইচ. সিক্সের কুচকুচে কালো পিঠের উপর থেকে তার দিনভর-রোদ্দুর-খেয়ে-গরম-হয়ে-ওঠা শস্যের শেষ কয়েকটি দানাকে খুব যত্নভরে খুঁটে তুলতে-তুলতে সাড়ে পাঁচ কাঠা জমির মালিক এক চাষি আমাকে বলেছিল, হাইওয়ে হয়ে ইস্তক এই তাদের একটা মস্ত উপকার হয়েছে যে, রাস্তার উপরেই দিব্যি এখন ধান শুনোনো যায়। সূর্যদেব তখন সারা আকাশ... | 0 | Miscellaneous |
1272 | হৃদয়বোধ্য | মহাদেব সাহা | আর কিছুই হই বা না হই হই যেন ঠিক হৃদয়বোধ্য এই যে বুকে অশ্রু-আবেগ, জলের ধারা অপ্রতিরোধ্য; আকাশে এই মেঘ জমে আর পাতায় জমে শিশির কণা, এই জীবনে তুমি আমার যা কিছু এই সম্ভাবনা। সব ছেড়েছি তুমিই কেবল এখন আমার অগ্রগণ্য, আর কী চাই হই যদি এই তোমার ভালোবাসায় ধন্য! সব মুছে যাই, সব ঝরে যায় কালের ধারা অপ্রতিরোধ্য, থাকবে না আর অন্য... | 1 | Love |
1328 | সুপ্তোত্থিতা | রবীন্দ্রনাথ ঠাকুর | ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর। গাছের শাখে জাগিল পাখি কুসুমে মধুকর। অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তিশালে হাতি। মল্লশালে মল্ল জাগি ফুলায় পুন ছাতি। জাগিল পথে প্রহরিদল, দুয়ারে জাগে দ্বারী। আকাশে চেয়ে নিরখে বেলা জাগিয়া নরনারী। উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানীমাতা। কচালি আঁখি কুমার-সাথে জাগিল রাজভ্রাতা। নিভৃত ঘরে ধূপের বাস, রতন... | 1 | Love |
1611 | যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে | রবীন্দ্রনাথ ঠাকুর | যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে। তুই যে পারিস কাঁটাগাছের উচ্চ ডালের 'পরে পুচ্ছ নাচাতে। তুই পথহীন সাগরপারের পান্থ, তোর ডানা যে অশান্ত অক্লান্ত, অজানা তোর বাসার সন্ধানে রে অবাধ যে তোর ধাওয়া; ঝড়ের থেকে বজ্রকে নেয় কেড়ে তোর যে দাবিদাওয়া। যৌবন রে, তুই কি কাঙাল, আয়ুর ভিখারী। মরণ-বনের অন্ধকারে গহন কাঁটাপথে তুই যে শিকারি। মৃত... | 2 | Metaphor |
39 | অন্তর-ন্যাশনাল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম | জাগো– জাগো অনশন-বন্দী, ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত! যত অত্যাচারে আজি বজ্র হানি’ হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী, নব জনম লভি’ অভিনব ধরণী ওরে ওই আগত।। আদি শৃঙ্খলা সনাতন শাস্ত্র-আচার মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার! ভেদি’ দৈত্য-কারা! আয় সর্বহারা! কেহ রহিবে না আর পর-পদ-আনত।। কোরাস্ : নব ভিত্তি ’পরে নব নবীন জগৎ হবে উত্থিত... | 7 | Policy |
64 | নারী ৫ | তসলিমা নাসরিন | তিনকূলে কেউ নেই, ডাঙর হয়েই মেয়ে টের পেয়ে যায় অভাবের হিংস্র দাঁত জীবন কামড়ে ধরে ছিঁড়েখুঁড়ে খায়। যুবতী শরীর দেখে গৃহিনীরা সাধ করে ডাকে না বিপদ বেসুমার খিদে পেটে, নিয়তি দেখিয়েদেয় নারীকে বিপথ। দুয়ারে ভিক্ষার হাত বাড়ায়ে বেকার নারী তবু বেঁচে থাকে স্টেশনে কাচারি পেলে গুটিশুটি শুয়ে পড়ে মানুষের ফাঁকে এইসব লক্ষ ক... | 7 | Policy |
578 | কিছু-বা কল্পনা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | প্রত্যেকটা প্রসাদ কিছু শূন্যতা রচনা করে যায়, আলোকিত মঞ্চের পিছনে থাকে অন্ধকার, ট্রেন চলে যাবার পরে প্ল্যাটফর্মটা আবার খাঁখাঁ করতে থাকে, নিঃশব্দে বিছানা থেকে উঠে গিয়ে খোলা জানালায় চক্ষু রাখে মালবাবুর বউ, এই ছোট্ট শহর ছেড়ে তার কখনও দিল্লি বা লখনউ যাওয়া হয়নি। খানিকটা এগিয়েছিল, তারপর–কে জানে কেন–এগোয়নি জেলা-বোর্ডের... | 0 | Miscellaneous |
835 | হাসপাতালে–১ | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অষ্টপ্রহর কাছাকছি ভনভনাচ্ছে হাজার মাছি, তোর সেদিকে না-দিয়ে কান সব সময়ে সিধে-সটান দাঁড়িয়ে এখন থাকতে হবে। তেমনভাবে দাঁড়িয়ে আমি থাকলুম কই। পাল্লা যখন যে-দিক ঝোঁকে সেইদিকে ব্যাঙ-লাফায় লোকে। লাফাক গে, তুই শক্ত থাকিস সব সময়ে মনে রাখিস নিজের শপথ রাখতে হবে। কিন্তু আমি সকল শপথ রাখলুম কই। বর্ষা কাটছে, এখন আকাশ বলছে, আসছে... | 0 | Miscellaneous |
1411 | আপন-পিয়াসী | কাজী নজরুল ইসলাম | আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায়।। আমারই মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকোর সুধা-চোর আসে নিশীথে স্বপনে জোছনায়।। আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম, অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।। আমারই রচিত কাননে বসিয়া পরানু ... | 1 | Love |
1981 | এবার হয়েছে সন্ধ্যা | শক্তি চট্টোপাধ্যায় | এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না – নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো। শ্রাবনের মেঘ কি মন্থর! তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলোছলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো। এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গ... | 3 | Separation |
1732 | নাবিক | জীবনানন্দ দাশ | কবে তব হৃদয়ের নদী বরি নিল অসম্বৃত সুনীল জলধি! সাগর-শকুন্ত-সম উল্লাসের রবে দূর সিন্ধু-ঝটিকার নভে বাজিয়া উঠিল তব দুরন্ত যৌবন! -পৃথ্বীর বেলায় বসি কেঁদে মরে আমাদের শৃঙ্খলিত মন! কারাগার-মর্মরের তলে নিরাশ্রয় বন্দিদের খেদ-কোলাহলে ভ’রে যায় বসুধার আহত আকাশ! অবনত শিরে মোরা ফিরিতেছি ঘৃণ্য বিধিবিধানের দাস! -সহস্রের অঙ্গুলিতর্জন নি... | 2 | Metaphor |
1033 | কবি | মাইকেল মধুসূদন দত্ত | কে কবি— কবে কে মোরে? ঘটকালি করি, শবদে শবদে বিয়া দেয় যেই জন, সেই কি সে যম‐দমী? তার শিরোপরি শোভে কি অক্ষয় শোভা যশের রতন? সেই কবি মোর মতে, কল্পনা সুন্দরী যার মনঃ‐কমলেতে পাতেন আসন, অস্তগামি‐ভানু‐প্রভা‐সদৃশ বিতরি ভাবের সংসারে তার সুবর্ণ‐কিরণ। আনন্দ, আক্ষেপ ক্রোধ, যার আজ্ঞা মানে অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা‐বলে; নন্দন‐কানন... | 0 | Miscellaneous |
1896 | হিজলতলীর সুখ | হেলাল হাফিজ | বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই, সুবক্তাও নই তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা সকলের অনুমতি পেলে। –’বলুন, বলুন’। রঙিন বেলুন দিয়ে মন ভোলানোর কোনো ইচ্ছে আমার নেই, উপস্থিত সুধী, কেউ ভুলে মনেও করবেন না আমি পারমিট, পেঁয়াজ আর পারফিউম ন্যায্যমূল্যে দেবো। –’পেঁয়াজটা পেলে ভালো হত’। আর কতো? যারা দিতো তারা আর দেবে না বলেছে। –’কী... | 2 | Metaphor |
1013 | রূপনারানের কূলে | সুনীল গঙ্গোপাধ্যায় | রূপনারানের কূলে আমি ঘুমিয়ে পড়েছিলাম পৃথিবীতে নতুন চাঁদ উঠেছিল সেদিন, অজানা ধাতুর মতন আভা তার নিচে মধুলোভীদের দুরন্ত হুটোপুটি নদীর জলে ভেসে যাচ্ছে অসংখ্য সিল্কের ওড়না পাগল গলার গান দিগন্তের কাছে নিয়ে আসে নারীদের কারুর পা এই ধুলোমাটির পৃথিবী ছোঁয় না। যেন আমরা এসেছি দৈব পিকনিকে নতুন চাঁদের নিচে সেই এক নতুন রাত্রি সেই... | 0 | Miscellaneous |
1000 | কমলে কামিনী | মাইকেল মধুসূদন দত্ত | কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে। বসি বামা শতদল-দলে (নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে মনোহরা।) বাম করে সাপটি হেলনে গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে, বহিছে দহের বারি মৃদু কলকলে!--- কার না ভোলে রে মনঃ, এহেন ছলনে! কবিতা-পঙ্কজ-রবি, শ্রীকবিকঙ্কণ, ধন্য তুমি বঙ্গভূমে! যশঃ-সুধাদানে অমর করিলা তোম... | 0 | Miscellaneous |
1570 | ফুলদানি | নির্মলেন্দু গুণ | যেকোনো বাগান থেকে যেটা ইচ্ছে সেই ফুল, যেকোনো সময় আমি তুলে নিয়ে যদি কভু তোমার খোঁপায়, আহা, অজগর তোমার খোঁপায় সাজাবার সুজোগ পেতাম–; তাহলে দেখতে লীলা, তোমার শরীর ছুঁয়ে লাবণ্যের লোভন ফুলেরা উদ্বেল হৃদয়ে নিত্য বিপর্যস্ত হতো, মত্ত মমতায় বলতো আশ্চর্য হয়ে, হতো বলতেইঃ ‘খোঁপার মতন কোনো ফুলদানি নেই৷’ | 1 | Love |
232 | রাখাল | হেলাল হাফিজ | আমি কোনো পোষা পাখি নাকি? যেমন শেখাবে বুলি সেভাবেই ঠোঁট নেড়ে যাবো, অথবা প্রত্যহ মনোরঞ্জনের গান ব্যাকুল আগ্রহে গেয়ে অনুগত ভঙ্গিমায় অনুকূলে খেলাবো আকাশ, আমি কোনো সে রকম পোষা পাখি নাকি? আমার তেমন কিছু বাণিজ্যিক ঋণ নেই, কিংবা সজ্ঞানে এ বাগানে নির্মোহ ভ্রমণে কোনোদিন ভণিতা করিনি। নির্লোভ প্রার্থনা শর্ত সাপেক্ষে কারো পক্ষপা... | 4 | Humanity |
1003 | আশ্চর্য ! | সুকুমার রায় | নিরীহ কলম, নিরীহ কালি, নিরীহ কাগজে লিখিল গালি - “বাঁদর বেকুব আজব হাঁদা বকাট্ ফাজিল অকাট্ গাধা।” আবার লিখিল কলম ধরি বচন মিষ্টি, যতন করি - “শান্ত মানিক শিষ্ট সাধু বাছারে, ধনরে, লক্ষ্মী যাদু।” মনের কথাটি ছিল যে মনে, রটিয়া উঠিল খাতার কোণে, আঁচড়ে আঁকিতে আখর ক’টি কেহ খুশী, কেহ উঠিল চটি! রকম রকম কালির টানে কারো হাসি কারো অশ... | 0 | Miscellaneous |
917 | চাঁদিনীতে | জীবনানন্দ দাশ | বেবিলোন কোথা হারায়ে গিয়েছে,-মিশর-‘অসুর’ কুয়াশাকালো; চাঁদ জেগে আছে আজো অপলক,- মেঘের পালকে ঢালিছে আলো! সে যে জানে কত পাথারের কথা,- কত ভাঙা হাট মাঠের স্মৃতি! কত যুগ কত যুগান্তরের সে ছিল জ্যোৎস্না, শুক্লাতিথি! হয়তো সেদিনো আমাদেরি মতো পিলুবারোয়াঁর বাঁশিটি নিয়া ঘাসের ফরাশে বসিত এমনি দূর পরদেশী প্রিয় ও প্রিয়া! হয়তো ত... | 0 | Miscellaneous |
1311 | শবসাধনা | শঙ্খ ঘোষ | বুঝি তোমার চাউনি বুঝি থাকবে না আর গলিঘুঁজি থাকবে না আর ছাউনি আমার কোথাও ও প্রমোটার ও প্রমোটার তোমার হাতে সব ক্ষমতার দিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও | তুমিই চিরনমস্য, তাই তোমার পায়ে রত্ন জোটাই তোমার পায়েই বিলিয়ে দিই শরীর— যাঁর যা খুশি বলুন তিনি করবে তুমি কল্লোলিনী ভরসা কেবল কলসি এবং দড়ির | আমার বলে রইলো শুধু বুকের ভেতর মস্... | 1 | Love |
944 | পূর্ণ-অভিনন্দন | কাজী নজরুল ইসলাম | এস অষ্টমী-পূর্ণচন্দ্র! এস পূর্ণিমা-পূর্ণচাঁদ! ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ! এস অনাগত নব-প্রলয়ের মহা সেনাপতি মহামহিম! এস অক্ষত মোহান্ধ-ধৃতরাষ্ট্র-মুক্ত লৌহ-ভীম! স্বাগত ফরিদপুরের ফরিদ, মাদারিপুরের মর্দবীর, বাংলা-মায়ের বুকের মানিক, মিলন পদ্মা-ভাগীরথীর! ছয়বার জয় করি কারা-ব্যুহ, রাজ-রাহু-গ্রাস-মুক্ত চাঁদ!... | 0 | Miscellaneous |
476 | আমলকীতলার নীচে মায়ের হাতের সাদা শাঁখা | জয় গোস্বামী | আমলকীতলার নীচে মায়ের হাতের সাদা শাঁখা ভেঙে পড়ে আছে–পাশে নতুন ইস্কুল বাড়ি ওঠে ঘাট থেকে বাড়ি ফিরছে শ্রাদ্ধের একান্নবর্তী দল পুরাতন স্বামীহারা বেড়া থেকে উঁকি দিয়ে দ্যাখে নতুন বিধবামূর্তি কার? গিরগিটি দৌড়য়, সামনে পুরনো বাড়ির হাড়গোড় মরা গাছ, তারও গায়ে বিষাক্ত পিঁপড়ের সারি নামে ওখানে শ্মশানে বসল দশ বছর আগে পথে প... | 0 | Miscellaneous |
367 | বাড়ি ফেরা | সুনীল গঙ্গোপাধ্যায় | রাত্তির সাড়ে বারোটায় বৃষ্টি, দুপুরে অত্যন্ত শুক্নো এবং ঝক্্ঝকে ছিল পথ, মেঘ থেকে কাদা ঝরেছে, খুবই দুঃখিত মূর্তি একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কালো ভিজে চুপচাপ দ্বিধায় ট্রাম বাস বন্ধ, রিক্সা ট্যাক্সি-পকেটে নেই, পৃথিবী তল্লাসী হয়ে গেছে পরশুদিন পুলিশের হাতে শাস্তি এখন, অথবা নির্জনতাই প্রধান অস্ত্র এই বুধবার রাত্তির... | 0 | Miscellaneous |
716 | সরোদ বাজাতে জানলে | পূর্ণেন্দু পত্রী | আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদ এমন কিছু স্মৃতি যা সিন্ধুভৈরবী জয়জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিচু অভিমান ইমনকল্যাণ। সরোদ বাজাতে জানলে বড় ভালো হতো। পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে। কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল। মুহুর্মুহু নৌকাডুবি, ভেসে যায় বিরুদ্ধ নোঙর। পৃথিবীর যাবতী... | 0 | Miscellaneous |
686 | কবিত্ব | মহাদেব সাহা | ঝর্নাকে আমি কখনো থামতে দেখি না নদীকে দেখি না, বৃক্ষকে কখনো আমি নিঃশেষিত হতে মোটেও দেখি না; আকাশকে কখনো দেখি না আমি শেষ হয়ে যেতে সমুদ্রকে ফুরিয়ে যেতে কখনো দেখি না, আমি এই চিরপ্রজ্জ্বলিত অগ্নিশিখাকে বলি কবিত্ব, কবিত্ব; অনিঃশেষ এই অগ্নি বুকে নিয়ে জেগে থাকে কবি। এই অফুরন্ত শোকের উৎসব, এই অবিরাম আনন্দের অনন্ত মূর্ছনা এই ... | 0 | Miscellaneous |
886 | সন্ধ্যায় দিলো না পাখি | শক্তি চট্টোপাধ্যায় | শালিখের ডাকে আমি হয়েছি বাহির রোজ ঘর থেকে পাতায় লুকায় সে যে ডেকে জনশূন্য অথচ নিবিড় এ-উঠানে শালিখেরই ভিড়! দুপুরে শালিখের হাতে ভাসিয়ে দিয়েছি অকস্মাতে চেতনার পাখা– ডাকের আড়ালে তার বেদনাই রাখা। সন্ধ্যায় দিলো না আর প্রতি ডাকে সারা শালিখের দল আমার জীবন যেন শ্রুতির নিষ্ফল প্রবাসের পাড়া সন্ধ্যায় দিলো না পাখি প্রতি ডা... | 0 | Miscellaneous |
450 | নৌকো থেকে বৈঠা পড়ে যায় | জয় গোস্বামী | নৌকো থেকে বৈঠা পড়ে যায় জলের তলায় কালো ছাইরঙা জল একবার ঢেউ দিয়ে অন্ধকার এখন কোথায় আছে সেই বৈঠাখানি? দুটো কৌতুহলী মাছ, দু’ খণ্ড পাথর, লক্কড়, সাইকেল ভাঙা গোল আংটির পাশে পাঁকে গাঁথা চারানা আট আনা। অন্ধকারে ওদের চোখ জ্বলে। এই জলে থেকে থেকে এখন ওরাও কোনো প্রাণী। হারানো বৈঠার কাছে পৌঁছে দেখি, তার দুধারে জন্মেছে পাখনা, প... | 0 | Miscellaneous |
1978 | শূন্যতা | দেওয়ান মমিনুল মউজদীন | সারাদিনের পরে যখন বাড়ি ফেরার তাড়া বুকের ভিতর বাজে তখন বিষণ্ণ একতারা ঘরের ভিতর ঘরটি তো নেই গানেও নেই সুর হাত বাড়ালেই পেতাম যাকে সে তো অনেক দূর । | 3 | Separation |
1351 | স্বপ্ন কপাট | দেওয়ান মমিনুল মউজদীন | চোখের নিচে কিসের এ দাগ রাত্রি জাগা কালি বুকের ভিতর জমেছে স্তর পলিবিহীন বালি ? ঠোঁটের শস্য কীটপতঙ্গ খায় কি কুরে কুরে স্বপ্নগুলো আটকে আছে শীর্ণ নদীর চরে । | 1 | Love |
191 | কাণ্ডারী হুশিয়ার! | কাজী নজরুল ইসলাম | দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!! ২ তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান! যুগ-য... | 4 | Humanity |
154 | হুলিয়া | নির্মলেন্দু গুণ | আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর, আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে৷ কেউ চিনতে পারেনি আমাকে, ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম, একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল, একজন পেছন থেকে কাঁধ... | 10 | War |
1585 | অচল প্রেমের পদ্য - ০৫ | হেলাল হাফিজ | তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা তুমি কি আর অসাধারণ? তোমার যে যন্ত্রনা খুব মামুলী, বেশ করেছো চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা। | 1 | Love |
168 | আফ্রিকা, তোমার দুঃখ বুঝি | মহাদেব সাহা | আফ্রিকার বুকের ভেতর আমি শুনতে পাই এই বাংলাদেশের হাহাকার বাংলাদেশের বুকের ভেতর আফ্রিকার কান্না; এশিয়া-আফ্রিকা দুইবোন, দুই গরিব ঘরের মেয়ে! আফ্রিকার কালো মানচিত্র যেন বাংলাদেশেরই দারিদ্রপীড়িত গ্রাম, আফ্রিকার দিকে তাকালে তাই আমার এই নিপীড়িত বাংলার কথাই মনে পড়ে হয়তো আফ্রিকার কোনো কবিও বাংলাদেশের দিকে তাকিয়ে তার আর্ত ... | 4 | Humanity |
746 | আমি আছি আমার শস্যে বীজে | পূর্ণেন্দু পত্রী | আর কী দিয়ে পূর্ণ করবে তুমি শূণ্য আমার খাঁচা? যার সমস্ত লুট হয়েছে তারও ফুরোয়নি সব বাঁচা। কলসী থেকে খেয়েছো শুষে জল আগুনে ছুঁড়ে দিয়েছো মখমল বিছানা থেকে কেড়েছো কম্বল দুধের থেকে সর আকাশে-মেঘে রটিয়ে বেড়াও তবু -আমিই তো ঈশ্বর। নিজের ঘাস চিবিয়ে খাও নিজে আমি আছি আমার শস্যে, বীজে তোমাকে আর দরকারই বা কী যে দগ্ধ এ উদ্যানে... | 0 | Miscellaneous |
529 | সাংকেতিক তারবার্তা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সারাদিন আলোর তরঙ্গ থেকে ধ্বনি জাগে : দূরে যাও। সারারাত্রি অন্ধকার কানে-কানে মন্ত্র দেয় : দূরে যাও! বাল্যবয়সের বন্ধু, পরবর্তী জীবনে তোমরা কে কোথায় কর্মসূত্রে জড়িয়ে রয়েছ, আমি খবর রাখি না। কেউ কি অনেক দূরে রয়ে গেলে? কৈশোর-দিন্র সঙ্গী, তোমরা কেউ কি দূর-ভুবনের মৃত্তিকায় সংসার পেতেছ, তবু কৈশোর-দিনের কথা ভুলতে পারোনি?... | 0 | Miscellaneous |
2031 | অভিমানের খেয়া | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা__ এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন! কিছুটাতো চাই__হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ, আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছু... | 3 | Separation |
2139 | ফিরে আসা গ্রাম | মহাদেব সাহা | এই গ্রাম প্রতিরাতে হাতছানি দিয়ে ডাকতো আমাকে উৎকন্ঠিতা প্রেমিকার মতো কানে কানে শোনাতো কাহিনী, যুদ্ধক্ষেত্রে মধ্যরাতে কখনো হঠাৎ স্বদেশ-স্বজনহারা কান্নায় ভরে যেতো বুক আমার দুঃখিনী গ্রাম কিছুতেই তোমাকে পারিনি ভুলে যেতে; এই গ্রাম, লতাগুল্ম-আচ্ছাদিত শৈশবের স্মৃতি অকস্মাৎ মধ্যরাতে ডাকতো আমাকে মৌনস্বরে, হয়তো তখন আমি শত্রুর ... | 6 | Patriotic |
1951 | তোমাকে নয় | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যেন কাউকে কটুবাক্য বলবার ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু না, তোমাকে নয়; কিন্তু না, তোমাকে নয়। যেন যত দুঃখ আমি পেয়েছি, এবারে চতুর্গুণ করে তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল। কিন্তু না, তোমাকে নয়; কিন্তু না, তোমাকে নয়। দুই চক্ষু ভেসে গেল রক্তের ধারায়। দমিত আক্রোশে খুঁড়ি নিজের পাতাল। দ্যাখো আমি যন্ত্রণায় দাউ-দাউ আগুনে জ্বলে যাচ্ছি, ন... | 3 | Separation |
443 | ভূপৃষ্ঠের ধাতব মলাটে | জয় গোস্বামী | ভূপৃষ্ঠের ধাতব মলাটে দাঁড়িয়েছে ইস্পাতের ঘাস রাত্রি ঢেকে শুয়েছে আকাশ না-পড়া বিদ্যুৎশাস্ত্র হাতে ক্রীতদাস চলে যায় কারাগার হারাতে হারাতে | 0 | Miscellaneous |
45 | এই নবান্নে | সুকান্ত ভট্টাচার্য | এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান- পৌষপার্বণে প্রাণ-কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান। তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়ঃ হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়; গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন, পথে-প্রান্তরে খামারে মরেছে যত পরিজন; নিজের হাতের জমি ধান-বোনা, বৃথাই ধুলোতে ছড়িয়েছ... | 7 | Policy |
539 | রৌদ্রের বাগান | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কেন আর কান্নার ছায়ায় অস্ফুট ব্যথার কানে কানে কথা বলো, বেলা বয়ে যায়, এসো এই রৌদ্রের বাগানে। এসো অফুরন্ত হাওয়ায়,– স্তবকিত সবুজ পাতার কিশোর মুঠির ফাঁকে ফাঁকে সারাটা সকাল গায়ে গায়ে যেখানে টগর জুঁই আর সূর্যমুখীরা চেয়ে থাকে। এসো, এই মাঠের উপরে খানিক সময় বসে থাকি, এসো, এই রৌদ্রের আগুনে বিবর্ণ হলুদ হাত রাখি। এই ধুধু ... | 0 | Miscellaneous |
474 | আমার বিদ্যুৎমাত্র আশা | জয় গোস্বামী | আমার বিদ্যুৎমাত্র আশা তার দিকে, রাত্রি হলে, ধীরে ধীরে মুখ ঘুরিয়েছে মেঘের পিছনে রাখা পুরোনো কামান কালো, গোল গলা দিয়ে উঠে আসে অগ্নিরঙ থুতু– বহুজনে পোড়ানো সম্মান কে আমার লেখা শোনে? এও রক্তমাখা ভগবান! | 0 | Miscellaneous |
65 | রাখাল | হেলাল হাফিজ | আমি কোনো পোষা পাখি নাকি? যেমন শেখাবে বুলি সেভাবেই ঠোঁট নেড়ে যাবো, অথবা প্রত্যহ মনোরঞ্জনের গান ব্যাকুল আগ্রহে গেয়ে অনুগত ভঙ্গিমায় অনুকূলে খেলাবো আকাশ, আমি কোনো সে রকম পোষা পাখি নাকি? আমার তেমন কিছু বাণিজ্যিক ঋণ নেই, কিংবা সজ্ঞানে এ বাগানে নির্মোহ ভ্রমণে কোনোদিন ভণিতা করিনি। নির্লোভ প্রার্থনা শর্ত সাপেক্ষে কারো পক্ষপা... | 7 | Policy |
2115 | অতীতের ছবি - পর্ব ১ | সুকুমার রায় | ছিল এ ভারতে এমন দিন মানুষের মন ছিল স্বাধীন ; সহজ উদার সরল প্রাণে বিস্ময়ে চাহিত জগত পানে। আকাশে তখন তারকা চলে, নদী যায় ভেসে, সাগর টলে, বাতাস ছুটিছে আপন কাজে, পৃথিবী সাজিছে নানান সাজে ; ফুলে ফলে ছয় ঋতুর খেলা, কত রূপ কত রঙের মেলা; মুখরিত বন পাখির গানে, অটঁল পাহাড় মগন ধ্যানে; নীলকাশে গন মেঘের ঘটাঁ, তাহে ইন্দ্রধনু বিজলী... | 5 | Children |
1505 | একটি স্তব্ধতা চেয়েছিল… | সুনীল গঙ্গোপাধ্যায় | একটি স্তব্ধতা চেয়েছিল আর এর এক নৈঃশব্দকে ছুঁতে তারা বিপরীত দিকে চলে গেল, এ জীবনে দেখাই হলো না। জীবন রইলো পড়ে বৃষ্টিতে রোদ্দুরে ভেজা ভূমি তার কিছু দূরে নদী- জল নিতে এসে কোনো সলাজ কুমারী দেখে এক গলা-মোচড়ানো মারা হাঁস। চোখের বিস্ময় থেকে আঙুলের প্রতিটি ডগায় তার দুঃখ সে সসয় অকস্মাৎ ডঙ্কা বাজিয়ে জাগে জ্যোৎস্নার উৎসব ক... | 1 | Love |
1305 | কিছু শব্দ উড়ে যায় | সৈয়দ শামসুল হক | কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ে থাকে, তরল পারার মতো কিছু শব্দ গলে পড়ে যায়। এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে_ তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়? দ্যাখোনি যখন কালো অন্ধকার উঠে আসে_ গ্রাসে। যখন সৌজন্য যায় কবরে মাটি কল্পতায়, যখন স্তব্ধতা গিলে খেতে থাকে কামুকেরা ত্রাসে, তখন তাকিয়ে দেখো শুদ্ধতার গভীর ব্যাথ... | 1 | Love |
133 | আমি কি বলতে পেরেছিলাম | মহাদেব সাহা | আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে কোন তেলরঙ কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয় এই সাধারণ ছবিখানা ১৭ মার্চ- এ বছর শেখ মুজিবের জন্ম দিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিলো কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল ব্যপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে রাত্রিবেলা আমি... | 10 | War |
1166 | নীরার হাসি ও অশ্রু | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরার চোখের জল অনেক চোখের অনেক নীচে টল্মল্ নীরার মুখের হাসি মুখের আড়াল থেকে বুক, বাহু, আঙুলে ছড়ায় শাড়ির আঁচলে হাসি, ভিজে চুলে, হেলানো সন্ধ্যায় নীরা আমাকে বাড়িয়ে দেয়, হাস্যময় হাত আমার হাতের মধ্যে চৌরাস্তায় খেলা করে নীরার কৌতুক তার ছদ্মবেশ থেকে ভেসে আসে সামুদ্রিক ঘ্রাণ সে আমার দিকে চায়, নীরার গোধূলি মাখা ঠোঁট থেকে ঝরে ... | 1 | Love |
2007 | সকিনা | জসীম উদ্দীন | দুখের সায়রে সাঁতারিয়া আজ সকিনার তরীখানি, ভিড়েছে যেখানে, সেতা নাই কূল, শুধুই অগাধ পানি। গরীবের ঘরে জন্ম তাহার, বয়স বাড়িতে হায়, কিছু বাড়িল না, একরাশ রূপ জড়াইল শুধু গায়। সেই রূপই তার শত্রু হইল, পন্যের মত তারে, বিয়ে দিল বাপ দুই মুঠি ভরি টাকা আধুলির ভারে! খসম তাহার দাগী-চোর, রাতে রহিত না ঘরে, হেথায় হোথায় ঘুরিয়া... | 3 | Separation |
478 | আজ কী নিশ্চিত কী বিদ্যুৎ কী হরিণ এই দৌড় | জয় গোস্বামী | আজ কী নিশ্চিত কী বিদ্যুৎ কী হরিণ এই দৌড় কী প্রান্তর, কী উড়ে যাওয়া ধুলো এই হাত কী ময়ূর এই নৃত্য কী কূপ কী বন্ধ কী জিভ-বেরিয়ে-পড়া এই ঈর্ষা কী অবধারিত কবর সব গর্ত আর পশ্চাদ্বাবনরত পিশাচদের কী হঠাৎ তলিয়ে যাওয়া আজ কী সম্রাজ্ঞী এই ছন্দ শয়তানও যাকে কেনবার কথা কল্পনা করে না | 0 | Miscellaneous |
1410 | আশা | কাজী নজরুল ইসলাম | হয়ত তোমার পাব’ দেখা, যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।। ঐ সুদূরের গাঁয়ের মাঠে, আ’লের পথে বিজন ঘাটে; হয়ত এসে মুচকি হেসে ধ’রবে আমার হাতটি একা।। ঐ নীলের ঐ গহন-পারে ঘোম্টা-হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দূতী দিক্পারের ঐ দখিনা হাওয়া।। বনের ফাঁকে দুষ্টু তুমি আসে- যাবে নয়্না চুমি’ সেই সে কথা লিখছে হেতা দিগ্বলয়ের অরুণ... | 1 | Love |
698 | কোনো ফুলের বাগান নেই | মহাদেব সাহা | আমাদের কোনো ফুলের বাগান নেই, তবু পৃথিবীর এই দুঃসময়ে নীলা তার টবটিতে ফুটিয়েছে রজনীগন্ধার কটি কলি, বারান্দার সঙ্কীর্ণ আলোক আর অপ্রচুর বাতাস সত্ত্বেও কেমন ফুটেছে তার হাসি, সজীব ডালটি যেন মনেহয় স্বচ্ছেন্দে উঠেছে বেড়ে হৃদয়ের উর্বর মাটিতে; দুবেলা আমাকে সে দেখায় তার রজনীগন্ধার এই চারা, বলে-আলো ও বাতাসহীন প্রতিকূল পরিবেশ... | 0 | Miscellaneous |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.