id stringlengths 1 4 | title stringlengths 1 362 | author stringclasses 40
values | poem stringlengths 30 15.4k | label int64 0 10 | label_name stringclasses 11
values |
|---|---|---|---|---|---|
550 | শুধু যাওয়া | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কক্ষনো কি তোমাদের কাউকে এমন কথা বলেছিলুম যে, আমি পৌঁছে গেছি? তা হলে তোমরা ধরেই নিয়ো যে, কথাটা মিথ্যে, কিংবা আমার বিশ্বাসে অনেক ভেজাল ছিল। আমি শুধু যাবার কথাই বলি, পৌঁছবার কথা বলি না। আসলে, পৌঁছনোটা যে খুব জরুরী ব্যাপার, এমন বিশ্বাসই আমার নেই। যাওয়াতে যারা বিশ্বাস করো, তারা আমার সঙ্গে চলো। যারা পৌঁছতে চাও, তারা এসো না... | 0 | Miscellaneous |
2166 | তিনি এসেছেন ফিরে | শামসুর রাহমান | লতাগুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা আর মধুমতি নদীটির বুক থেকে বেদনাবিহ্বল ধ্বনি উঠে মেঘমালা ছুঁয়ে ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এখন তো তিনি নেই, তবু সেই ধ্বনি আজ শুধু তাঁরই কথা বলে; মেঘনা নদীর মাঝি যখন নদীতে ভাটিয়ালী সুর তোলে, তার পালে লাগে দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাস, যখন কৃষক কাস্তে হাতে ফসলের যৌবনের উদ্ভিন্ন উল... | 6 | Patriotic |
940 | আনন্দময়ীর আগমনে | কাজী নজরুল ইসলাম | আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি। ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা, ... | 0 | Miscellaneous |
1265 | সুবর্ণ সেই আলোর রেখা | মহাদেব সাহা | থাকে না এই জলের রেখা এই জীবনে সবাই একা। একলা ঘর, শূন্য ফাঁকা সুখের কোছও বিষাদমাখা, উদাস বাউল ঘুরছে পথ ব্যর্থ-বিফল মনোরথ। দুর আকাশে আলোর রেখা আর দুজনের হয় না দেখা। হাওয়ায় ওড়ে বাদামী চুল স্বপ্ন যেন আকাশী ফুল; এই জীবনে হয় না দেখা সুবর্ণ সেই আলোর রেখা। | 1 | Love |
120 | প্রীতি | জয় গোস্বামী | ও প্রীতি, দীর্ঘ ঈ, হস্ব্র ই-কারের ডানা দুদিকে অর্ধেক মোড়া চিঠিতে বসেছ, নিতে বলেছ। নেবো না। ডানা মেলে উড়ে যাও, প্রীতি দূরে দীর্ঘ ঐ জল পার হয়েএকপিঠ ডাঙা ঐ যে উঠেছে, চর জানা বা অজানা কত সব পরিবার ঘর ছাইবে, ঘর ছাইল, যাও, ঐ চরে গিয়ে নামো, হাত লাগাও বসতির কাজে, আমিও তোমার পিছে উড়ে যাই সকলের সঙ্গে গিয়ে বসি পুরোনো পাড়ার... | 8 | Religious |
1308 | পরানের গহীর ভিতর-১১ | সৈয়দ শামসুল হক | কি আছে তোমার দ্যাশে? নদী আছে? আছে নাকি ঘর? ঘরের ভিতরে আছে পরানের নিকটে যে থাকে? উত্তর সিথানে গাছ, সেই গাছে পাখির কোটর আছে নাকি? পাখিরা কি মানুষের গলা নিয়া ডাকে? যখন তোমার দ্যাখা জানা নাই পাবো কি পাবো না, যখন গাছের তলে এই দেহ দিবে কালঘুম, যথন ফুরায়া যাবে জীবনের নীল শাড়ি-বোনা তখন কি তারা সব কয়া দিবে আগাম-নিগুম? আমার তো দ... | 1 | Love |
1912 | ইদানিং জীবন যাপন | হেলাল হাফিজ | আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, প্রাত্যহিক সব কাজ ঠিক-ঠাক করে চলেছেন খাচ্ছেন-দাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রেসক্লাবে আড্ডাও দিচ্ছেন। মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমী খেলা, গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা। আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন, অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের অতৃপ্ত মানুষের শুশ্রূষ... | 2 | Metaphor |
327 | মোর গান এরা সব শৈবালের দল | রবীন্দ্রনাথ ঠাকুর | মোর গান এরা সব শৈবালের দল, যেথায় জন্মেছে সেথা আপনারে করে নি অচল। মূল নাই, ফুল আছে, শুধু পাতা আছে, আলোর আনন্দ নিয়ে জলের তরঙ্গে এরা নাচে। বাসা নাই, নাইকো সঞ্চয়, অজানা অতিথি এরা কবে আসে নাইকো নিশ্চয়। যেদিন-শ্রাবণ নামে দুর্নিবার মেঘে, দুই কূল ডোবে স্রোতোবেগে, আমার শৈবালদল উদ্দাম চঞ্চল, বন্যার ধারায় পথ যে হারায় দেশে দ... | 0 | Miscellaneous |
737 | মানুষগুলো এবং | পূর্ণেন্দু পত্রী | মানুষগুলো ফাঁকা টেবিল পেয়ে গিয়ে ভর্তি চৌবাচ্চার মতো টলমল। গেলাসগুলো মানুষগুলো পেয়ে গিয়ে সাবানের ফেনায় টইটম্বুর। আসে- আসে- মানুষগুলো হয়ে যায় ফিনফিনে গেলাস গেলাসগুরো শ্যাগালের ছবির উড়ন্ত ছাগল। আর টেবিলগুলো মেঘপুঞ্জময় অরন্যের গাছ। ওয়েটারগুলো ছুটে আসে। উড়ন্ত গেলাসগুলোকে তারা পেড়ে আনে চাঁদনীরাতের মগডাল থেকে। জঙ্... | 0 | Miscellaneous |
1089 | রণ-ভেরী | কাজী নজরুল ইসলাম | ওরে আয়! ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়– ওরে আয়! ঐ ইস্লাম ডুবে যায়! যত শয়তান সারা ময়দান জুড়ি খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয়-গান শোন্ গায়! আজ শখ করে জুতি-টক্করে তোড়ে শহীদের খুলি দুশ্মন পায় পায়– ওরে আয়! তোর জান যায় যাক, পৌরুষ তোর মান যেন নাহি যায়! ধরে ঝন্ঝার ঝুঁটি দাপটিয়া শুরু মুস্লিম-পঞ্জায... | 0 | Miscellaneous |
1355 | এবার হয়েছে সন্ধ্যা | শক্তি চট্টোপাধ্যায় | এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না – নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো। শ্রাবনের মেঘ কি মন্থর! তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলোছলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো। এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গ... | 1 | Love |
2116 | ‘ভাল ছেলের’ নালিশ | সুকুমার রায় | মাগো! প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম ক’রে বসে - আমায় দেখে একটা দিল ,নয়কো তাও বড়টা, দুইখানা সেই আপনি খেল ক’ষে! তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি ‘হ্যাংলা ছেলে’ বলে- অম্নি কিনা মিথ্যা করে ষাঁড়ের মত চেচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে! মাগো! এম্নিধারা শয়তানি তার, খেলতে গেলা... | 5 | Children |
194 | রাজীব হায়দার স্মরণে | তানভীর মুহাম্মদ ত্বকী | ফুলের মতো দৃশ্যমান রক্তমাখা রাজীবের চোখ সবুজ পাতার সাথে দৃশ্য জুড়ায় লাল-সবুজের পতাকা- যেন বলে ওঠে এই তো স্বদেশ লাল-সবুজের বাস যেখানে প্রকৃতি ও সংগ্রামে- | 4 | Humanity |
1343 | তরুণী | দেওয়ান মমিনুল মউজদীন | কবিতা যেমন গোপন থাকে না তুমিও থাকো না তেমনি নিজেকে ওড়াও বাতাসে ও মেঘে শহর কাঁপাও তোলপাড় বেগে শত যুবকের বিস্মিত চোখে জ্বলে না পাওয়ার বহ্নি । | 1 | Love |
223 | সোজা কথা | জয় গোস্বামী | গুলি লেগে পড়ে গেল । তুলে ধরতে যাচ্ছে তার বউ । বন্দুক উঁচিয়ে ধরো । বলো— ‘না, তুলবি না—’ বলো— ‘যা সরে যা বলছি—’ তাও যদি না শোনে তাহলে স্বামীর সাহায্যকারী হাতদুটোয় সোজা গুলি করো । যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে তার সামনে তার শিশুটিকে দু’পা ধ... | 4 | Humanity |
1325 | আকাশের চাঁদ | রবীন্দ্রনাথ ঠাকুর | হাতে তুলে দাও আকাশের চাঁদ-- এই হল তার বুলি। দিবস রজনী যেতেছে বহিয়া, কাঁদে সে দু হাত তুলি। হাসিছে আকাশ, বহিছে বাতাস, পাখিরা গাহিছে সুখে। সকালে রাখাল চলিয়াছে মাঠে, বিকালে ঘরের মুখে। বালক বালিকা ভাই বোনে মিলে খেলিছে আঙিনা-কোণে, কোলের শিশুরে হেরিয়া জননী হাসিছে আপন মনে। কেহ হাটে যায় কেহ বাটে যায় চলেছে যে যার কাজে-- কত জনরব ... | 1 | Love |
3 | পারো তো ধর্ষণ করো | তসলিমা নাসরিন | আর ধর্ষিতা হয়ো না, আর না আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে কোনও এক হারামজাদা বা কোনও হারামজাদার দল। আমি আর দেখতে চাই না একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ, আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে। ধর্ষিতা হয়ো না, বরং... | 7 | Policy |
1154 | যেদিন তুমি আপনি ছিলে একা | রবীন্দ্রনাথ ঠাকুর | যেদিন তুমি আপনি ছিলে একা আপনাকে তো হয় নি তোমার দেখা। সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ-চাওয়া; এপার হতে ওপার বেয়ে বয় নি ধেয়ে কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া। আমি এলেম, ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দ-কুসুম। আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে। আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে ... | 1 | Love |
535 | নক্ষত্রজয়ের জন্য | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হুশ করে নক্ষত্রলোকে উঠে যেতে চাই কিন্তু তার জন্য, মহাশয়, স্প্রিং লাগানো দারুণ মজবুত একটা শব্দের দরকার। সেইটের উপরে গিয়ে উঠতে হবে। প্রাণপণে বাতাস টেনে ফুসফুস ফুলিয়ে নক্ষত্রলোকের দিকে গর্বিত ভঙ্গিতে একবার চোখ রাখতে হবে। তারপরে প্রাণপণ জোরে লাথি মারতে হবে সেই শব্দের পাঁজরে! আসলে কী ব্যাপার জানেন, রক্তের ভিতরে একটা বিপর... | 0 | Miscellaneous |
984 | যখন আমায় বাঁধ আগে পিছে | রবীন্দ্রনাথ ঠাকুর | যখন আমায় বাঁধ আগে পিছে, মনে করি আর পাব না ছাড়া। যখন আমায় ফেল তুমি নীচে, মনে করি আর হব না খাড়া। আবার তুমি দাও যে বাঁধন খুলে, আবার তুমি নাও আমারে তুলে, চিরজীবন বাহু-দোলায় তব এমনি করে কেবলি দাও নাড়া। ভয় লাগায়ে তন্দ্রা কর ক্ষয়, ঘুম ভাঙায়ে তখন ভাঙ ভয়। দেখা দিয়ে ডাক দিয়ে যাও প্রাণে, তাহার পরে লুকাও যে কোন্খানে,... | 0 | Miscellaneous |
257 | অ-কেজোর গান | কাজী নজরুল ইসলাম | ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।। এই রোদ-সোহাগী পউষ-প্রাতে অথির প্রজাপতির সাথে বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পল মৌ খেতে। আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।। আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে, ও তার হলদে আঁচল চ’লতে জড়ায় অড়হরের ফুলে! ঐ বাবলা ফুলের নাকছবি তার, গা’য় শাড়... | 9 | Nature |
899 | কমলালেবু | জীবনানন্দ দাশ | একবার যখন দেহ থেকে বার হয়ে যাব আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে। | 0 | Miscellaneous |
18 | ভাই ভাই | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | এক বঙ্গভূমে জনম সবার, এক বিদ্যালয়ে জ্ঞানের সঞ্চার, এক দুঃখে সবে করি হাহাকার, ভাই ভাই সবে, কাঁদ রে ভাই। এক শোকে শীর্ণ সবার শরীর, এক শোকে বয় নয়নের নীর, এক অপমানে সবে নতশির, অধম বাঙ্গালি মোরা সবাই || নাহি ইতিবৃত্ত নাহিক গৌরব, নাহি আশা কিছু নাহিক বৈভব, বাঙ্গালির নামে করে ছিছি রব, কোমল স্বভাব, কোমল দেহ। কোমল করেতে ধর কমলিনী... | 7 | Policy |
2200 | একটি পতাকা পেলে | হেলাল হাফিজ | কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’। কথা ছিলো একটি পতাকা পেলে পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। কথা ছিলো একটি পতাকা পেলে ভূমিহীন মনুমি... | 6 | Patriotic |
1979 | স্বপ্ন কপাট | দেওয়ান মমিনুল মউজদীন | চোখের নিচে কিসের এ দাগ রাত্রি জাগা কালি বুকের ভিতর জমেছে স্তর পলিবিহীন বালি ? ঠোঁটের শস্য কীটপতঙ্গ খায় কি কুরে কুরে স্বপ্নগুলো আটকে আছে শীর্ণ নদীর চরে । | 3 | Separation |
1104 | আমি বহু বাসনায় প্রাণপণে চাই | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ'রে। না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে অতি-ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে- তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে ত... | 0 | Miscellaneous |
249 | নিজস্বতা | দেওয়ান মমিনুল মউজদীন | তোমাকে নিয়েছি আমি তুমিও আমাকে অন্তহীন মধ্যরাতে নয় নয় চন্দ্রের উদ্যানে কোনো আমরা নিয়েছি আমাদের এক অপরাহ্ণে ঈষৎ আলোয় । তোমার নোনতা স্বাদ আমার জিহ্বায় আমার তৃষ্ণা কাঁপে তোমার অধরে আমরা দুজন এমন অচেনা স্মৃতিভ্রষ্ট মানুষের মতো আমাকে চেনো না তুমি আমিও তোমাকে । | 9 | Nature |
101 | তারা দিনের বেলা এসেছিল | রবীন্দ্রনাথ ঠাকুর | তারা দিনের বেলা এসেছিল আমার ঘরে, বলেছিল, একটি পাশে রইব প'ড়ে। বলেছিল, দেবতা সেবায় আমরা হব তোমার সহায়-- যা কিছু পাই প্রসাদ লব পূজার পরে। এমনি করে দরিদ্র ক্ষীণ মলিন বেশে সংকোচেতে একটি কোণে রইল এসে। রাতে দেখি প্রবল হয়ে পশে আমার দেবালয়ে, মলিন হাতে পূজার বলি হরণ করে। | 8 | Religious |
677 | আমার স্বপ্নের মধ্যে | মহাদেব সাহা | আমার স্বপ্নের মধ্যে একটি মানুষদ্রুত পায়ে হেঁটে যায়, কোনোদিন দেখি তাকে ব্যতিব্যস্ত সাইকেল-আরোহী ঘরে ঘরে বিলি করে আরক্তিম চিঠি তাতে খুব বড়ো করে লেখা দুটি শব্দ-স্বাধীনতা এবং বিপ্লব। আমার স্বপ্নের মধ্যে একটি মানুষআছে নিঃশব্দে দাঁড়িয়ে, আবর কখনো দেখি একাকী লিখছে বসে বিশাল পোস্টার কখনো আঁকছে তাতে উত্তেজিত মানুষের মুখ কখন... | 0 | Miscellaneous |
459 | ছাদে জড়ভরত সন্তান | জয় গোস্বামী | ছাদে জড়ভরত সন্তান। তার গলা লম্বা হয়ে জল খেতে যায় দূরের পুকুরে রাস্তায়, বাদাড়ে নিশি থেকে থেকে ডাকে শেষরাত্রে, মেঘের আলপথে একটি কঙ্কাল ফেরিওয়ালা হেঁকে যায়: চাই, দই চাই… ছাদে জড়ভরত সন্তান, তার খটখটে তেষ্টায় সঙ্গ দিতে পুকুরে মুখ দিয়ে আমি খাই– জলের বদলে রক্ত–খাই… | 0 | Miscellaneous |
1256 | তোমার সলজ্জ টেলিফোন | মহাদেব সাহা | সেদিন সন্ধ্যার কিছু আগে হঠাৎ উঠলো বেজে আমার নিথর টেলিফোন রিসিভার তুলে শুনলাম খুব মৃদু স্বরে যখন একটি ছোটো নাম… মনে হলো এই সূর্যাস্ত উঠলো ভরে ফের ভোরের আলোয় প্রায় অস্তমিত আমি পুনরায় হয়ে উঠলাম যেন উদিত সকাল; কতোকাল নিথর নীরব পড়ে থাকা এই ব্যর্থ টেলিফোন কানায় কানায় ভরে গেলো, হয়ে উঠলো মুহূর্তে যেন চঞ্চল হরিণ; মনে হলো এই টেল... | 1 | Love |
1577 | এবারই প্রথম তুমি | নির্মলেন্দু গুণ | ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে, নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি কিছুতে ছিলে না৷ ফুলেও ছিলে না, ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি এখানে ছিলে না এর আগে তুমি সেখানে ছিল... | 1 | Love |
1358 | তোমার হাত | শক্তি চট্টোপাধ্যায় | তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে এই দেশে বসতি করে শান্তি শান্তি শান্তি তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে সফলতার দীর্ঘ সিঁড়ি, তার নিচে ভুল-ভ্রান্তি কিছুই জানতে পারিনি আজ, কাল যা-কিছু আনতে তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির দু-জন দু-হাত জড়িয়ে থাকা–সেই আমাদের শান্তি? তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি... | 1 | Love |
752 | হে স্বচ্ছন্দ তরুলতা | পূর্ণেন্দু পত্রী | হে স্বচ্ছন্দ তরুলতা, তোমরা রয়েছ বলে আছি। চামচিকের নাচানাচি গাঢ়তর করেছে আঁধার কোলাব্যাঙ জেনে গেছে তার হাতে মেঘ, অন্নজল মাকড়সারও বড় সাধ মাঝ গাঙে মাছ ধরবে জালে, ইদুর সুড়ঙ্গ কেটে চলে যাবে চাঁদের পাহাড়ে। হে স্বচ্ছন্দ তরুলতা, তোমরা রয়েছ বলে আছি। শিকড়ে জড়ানো মাটি, হাঁটাহাঁটি ব্যস্ত শত মুলে শাখায় সংসার, পুষ্প-পল্লবের... | 0 | Miscellaneous |
1149 | প্রিয় মুখ | তসলিমা নাসরিন | আপনার মুখটি দেখলে আপনাকে কলকাতা বলে মনে হয় আপনি কি জানেন যে মনে হয়? আপনি কি জানেন যে আপনি খুব অসম্ভব রকম খুব আস্ত রকম কলকাতা? জানেন না তো! জানলে মুখটি বারবার আপনি ফিরিয়ে নিতেন না। একটা কথা শুনুন _ আপনার মুখে তাকালে আমি আপনাকে দেখি না, দেখি কলকাতাকে, কপাল কুঁচকে আছে রোদে, চোখের কিনারে দুর্ভাবনার ভাঁজ, গালে কালি, ঠোঁটে ব... | 1 | Love |
483 | হেলং | জয় গোস্বামী | এ যেন আরণ্য প্রেত-রাত্রির শিয়রে এক মুঠো জ্যোৎস্নার অভয়। অন্তত তখন তা-ই মনে হয়েছিল সুন্দরী হেলং, সেই পাহাড়িয়া বৃষ্টির তিমিরে। সকাল থেকেই সূর্য নিখোঁজ। দক্ষিণে স্পর্ধিত পাহাড়। বাঁয়ে অতল গড়খাই উন্মাদ হাওয়ার মাতামাতি শীর্ণ গিরিপথে। যেন কোনো রূপকথার হৃতমণি অন্ধ অজগর প্রচণ্ড আক্রোশে তার গুহা থেকে আথালি-পাথালি ছুটে আ... | 0 | Miscellaneous |
585 | কাম্ সেপটেমবর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কনেকটিকাট অ্যাভেনিউয়ের উপরে আমি দাঁড়িয়ে ছিলুম। তখন সেপটেমবর মাস, নতুন বিশ্বে গাছের পাতা তখন হলুদ হয়ে যাচ্ছে। শেষ রাত্তিরে বৃষ্টি হয়েছিল, রাস্তার উপরে তার চিহ্ন তখনও মুছে যায়নি। ইতস্তত জলের বৃত্ত, তার মধ্যে ঝিকিয়ে উঠছে সকালবেলার রোদ্দুর। দাঁড়িয়ে-দাঁড়িয়ে আমি দেখছিলুম। কাফেটেরিয়ায় গান বাজছিল: কাম্ সেপটেমবর। ... | 0 | Miscellaneous |
633 | তুমি | মহাদেব সাহা | তোমাকেই আজো মনে মনে করি উপাসনা ভাবি স্মরণযোগ্য বহু বেদনায় বহু ব্যবধানে তোমাকেই আজো অসময়ে খুঁজি, তুমি ছাড়া কোনো স্মরণযোগ্য নারী নেই আর নাম নেই আর তোমার প্রতিভা এই শতাব্দী তারও বেশিকাল পাবে প্রাধান্য আমাদের ঢের বয়সের বেশি তবু আমাদের বয়সের চেয়ে তারুণ্যময় তোমারই রূপের দুরন্ত খ্যাতি এ শহরে আজো প্রবাদতুল্য! আমাদের যুগ... | 0 | Miscellaneous |
684 | কেউ কেউ | মহাদেব সাহা | এই মরুভুমি মধ্যে দুই একজন মানুষ আছেন স্নিদ্ধ ছায়াময়- তাদের নিকটে গেলে মনে ছয় এই গাছের ছায়ায় আরো কিছুক্ষণ বসি। দুই একজন মানুষ আছেন এই রুক্ষ মরুর মধ্যেও স্বচ্ছ জলাশয়, তাদের নিকটে গেলে সাধ হয় এই নদীর সান্নিধ্যে জীবন কাটাই। এই মরুভুমিতেও আছেন এমন মানুষ কেউ কেউ স্মিত হাস্যময়- তাদের নিকটে গেলে মনে হয় এই মনীষার আলোয়... | 0 | Miscellaneous |
49 | ঐতিহাসিক | সুকান্ত ভট্টাচার্য | আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎঃ কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল? আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে ... | 7 | Policy |
774 | রামকিস্কর | পূর্ণেন্দু পত্রী | খানিকটা পাথর দাও আর একটু বুক-খোলা মাঠ হে কলকাতা, হে আমার রুগ্ন জীর্ণ মুহ্যমান শিল্পের সম্রাট রক্তে নাচে ছেণী বাতাসে উড়িয়ে দিতে ইচ্ছে করে যুবতীর বেপরোয়া বেশী কিংবা কারো কালো চুলে অকষ্মাৎ কালবৈশাখী একটু পাথর পেলে আঁকি মেঘ কিংবা ঝড় পাড়াগাঁর অন্ধকারে রোদে জলে হিম রাতে স্থির আলো জ্বালে ধুলোর সংসারে বসে যে সকল নিঃসম্বল ... | 0 | Miscellaneous |
493 | মৃত্যুর পরে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | দু’ দণ্ড দাঁড়াই ঘাটে। এই স্থির শান্ত জলে তার আয়াত দৃষ্টির মৌন রহস্য বিম্বিত হয় যদি। দু’ দণ্ড দাঁড়াই এই আদি অন্ধকারে। বলি, ‘নদী, কে তার ব্যর্থতাগুলি ক্ষিপ্ত হাতে নিয়েছে কুড়িয়ে সন্ধ্যার আকাশ, অস্ত-সূর্য আর নিঃসঙ্গ হাওয়ার বিষণ্ণ মর্মর থেকে, শীতের সন্ন্যাসী বনভূমি থেকে? তুমি নাকি? তার আকাঙ্ক্ষার ক্লান্ত পথ দিয়ে কে... | 0 | Miscellaneous |
1079 | বিবাহিতাকে | জয় গোস্বামী | কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমার সামনে দাড়ালেই আমি তোমার ভিতরে একটা বুনো ঝোপ দেখতে পাই। ওই ঝোপে একটা মৃতদেহ ঢাকা দেওয়া আছে। অনেকদিন ধ’রে আছে। কিন্তু আশ্চর্য যে এই মৃতদেহ জল, বাতাস, রৌদ্র ও সকলপ্রকার কীট-বীজাণুকে প্রতিরোধ করতে পারে। এর পচন নেই। বন্য প্রাণীরাও এর কাছে ঘেঁষে না। রাতে আলো বেরোয় এর গা থেকে। আমি জানি, মৃ... | 0 | Miscellaneous |
63 | সত্য ফেরারী | আসাদ চৌধুরী | কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে! নেই তো রেষ্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে বা সিনেমা, বেতারে, নৌকার খোলে, সাপের ঝাঁপিতে নেই তো। গুড়ের কলসি, বিষের কৌটো, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানের ডিব্বা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশী পাতিল, চৌকির তলা, সবি খুঁজলাম, খুঁ... | 7 | Policy |
1503 | নীরার কাছে | সুনীল গঙ্গোপাধ্যায় | যেই দরজা খুলে আমি জন্তু থেকে মানুষ হলাম শরীর ভরে ঘূর্ণি খেললো লম্বা একটি হলদে রঙের আনন্দ না খুলতেও পারতে তুমি, বলতে পারতে এখন বড় অসময় সেই না-বলার দয়ায় হলো স্বর্ণ দিন, পুষ্পবৃষ্টি ঝরে পড়লো বাসনায়। এখন তুমি অসম্ভব দূরে থাকো, দূরত্বকে সুদূর করো নীরা, তোমার মনে পড়ে না স্বর্গনদীর পারের দৃশ্য? যুথীর মালা গলায় পরে বাত... | 1 | Love |
1995 | ও আমার গহিন গাঙের নায়া | জসীম উদ্দীন | ও আমার গহিন গাঙের নায়া, ও তুমি অফর বেলায় লাও বায়া যাওরে- কার পানে বা চায়া। ভাটির দ্যাশের কাজল মায়ায়, পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে- আবছা মেঘে হাতছানি দ্যায়, কে জানি মোর সয়া। এই না গাঙের আগের বাঁকে আমার বধূর দ্যাশ; কলাবনের বাউরি বাতাস দোলায় মাথার ক্যাশ; কওই খবর তাহার লাইগা, কাইন্দা মরে এক অভাইগারে; ও তার ব্যথার দেয়া থাইকা ... | 3 | Separation |
954 | বাস্তু ত্যাগী | জসীম উদ্দীন | দেউলে দেউলে কাঁদিছে দেবতা পূজারীরে খোঁজ করি, মন্দিরে আজ বাজেনাকো শাঁখ সন্ধ্যা-সকাল ভরি। তুলসীতলা সে জঙ্গলে ভরা, সোনার প্রদীপ লয়ে, রচে না প্রণাম গাঁয়ের রুপসী মঙ্গল কথা কয়ে। হাজরাতলায় শেয়ালের বাসা, শেওড়া গাছের গোড়ে, সিঁদুর মাখান, সেই স্থান আজি বুনো শুয়োরেরা কোড়ে। আঙিনার ফুর কুড়াইয়া কেউ যতনে গাঁথে না মালা, ভোরে... | 0 | Miscellaneous |
1778 | তুমি যে কাজ করছ, আমায় | রবীন্দ্রনাথ ঠাকুর | তুমি যে কাজ করছ, আমায় সেই কাজে কি লাগাবে না। কাজের দিনে আমায় তুমি আপন হাতে জাগাবে না? ভালোমন্দ ওঠাপড়ায় বিশ্বশালার ভাঙাগড়ায় তোমার পাশে দাঁড়িয়ে যেন তোমার সাথে হয় গো চেনা। ভেবেছিলেম বিজন ছায়ায় নাই যেখানে আনাগোনা, সন্ধ্যাবেলায় তোমায় আমায় সেথায় হবে জানাশোনা। অন্ধকারে একা একা সে দেখা যে স্বপ্ন দেখা, ডাকো তোমার হাটের মাঝে চলছ... | 2 | Metaphor |
793 | গভীর ফাটল তবু | পূর্ণেন্দু পত্রী | বনে ও জঙ্গলে রোদ ছায়া গুলে আলপনা আঁকে আকাশের আর্শীবাদ তৃণ শস্য সারা গায়ে মাখে গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে। মেঘ নামে, বৃষ্টি পড়ে, বীজেরা ভুমিষ্ট হতে থাকে যুবতীর ভঙ্গিমায় তরুলতা দিনে দিনে পাকে গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে। মানুষের ঘুম ভাঙে বনবাসী পাখিদের ডাকে আকাঙ্খাকে কাঁধে নিয়ে হেঁেট যায় সাঁকো পা... | 0 | Miscellaneous |
1975 | চৈত্রের সংলাপ | দেওয়ান মমিনুল মউজদীন | ক. তুমি আমার চৈত নিদানের বড় কষ্টের চাল ফুটছো ম্রিয়মাণ আলোতে বুকে অনন্ত কাল । খ. তোমার কথা ভেবে ভেবে আমার কাটে দিন তুমি তখন অন্য কারোর শুধতে আছো ঋণ । গ. ট্রেন ছুটছে হু- হু হাওয়ায় আমার চোখে জল তোমার কাছে রেখে এলাম সুখের করতল । ঘ. পোষ্টাপিসের পিয়ন বললো নেই চিঠি নেই নেই হঠাৎ মেঘে ঢাকলো আকাশ রোদের অজান্তেই । | 3 | Separation |
1477 | আসমানী | জসীম উদ্দীন | আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের ক’খান হাড়, সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদ... | 1 | Love |
399 | গদ্যছন্দে মনোবেদনা | সুনীল গঙ্গোপাধ্যায় | ভেবেছিলাম নিচু করবো না মাথা, তবুও ভেতরের এক কুত্তার বাচ্চা মাঝে মাঝে মসৃণ পায়ের কাছে ঘষতে চায় মুখ, জানি তো অসীমে ভাসিয়েছি আমার আত্মার শাদা পায়রা দূত, বলেছি মৃত্যুর চেয়েও সাচ্চা মানুষের মতো বেঁচে থঅকা- তবু তার দু’একটা পালক খসে জ্যোস্নায় মনখারাপ হিমে। মাঝে মাঝে গদি মোড়া চেয়ারে বসলেও ব্যথা করে পশ্চাৎদেশে, আমি জানি... | 0 | Miscellaneous |
205 | ধামরাই রথ | জসীম উদ্দীন | ধামরাই রথ, কোন অতীতের বৃদ্ধ সুত্রধর, কতকাল ধরে গড়েছিল এরে করি অতি মনোহর। সূক্ষ্ম হাতের বাটালি ধরিয়া কঠিন কাঠেরে কাটি, কত পরী আর লতাপাতা ফুল গড়েছিল পরিপাটি। রথের সামনে যুগল অশ্ব, সেই কত কাল হতে, ছুটিয়া চলেছে আজিও তাহারা আসে নাই কোন মতে। তারপর এলো নিপুণ পটুয়া, সূক্ষ্ম তুলির ঘায়, স্বর্গ হতে কত দেবদেবী আনিয়া রথের গা... | 4 | Humanity |
880 | হেমন্ত যেখানে থাকে | শক্তি চট্টোপাধ্যায় | হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে সাড়া থাকে, সচ্ছলতা থাকে। মানুষের মতো নয়, ভেঙে ভেঙে জোড়ার ক্ষমতা গাছেদের কাছে নেই হেমন্ত বার্ধক্য নিতে আসে খসায় শুকনো ডাল, মড়া পাতা, মর্কুটে বাকল এইসব। হেমন্ত দরোজা ভেঙে নিয়ে আসে সবুজ নিশ্বাস… মানুষের মতো নয় রক্তে পিত্তে সৌভাগ্য সরল শিশুটির মতো রাঙা ক্রন্দন ছিটিয়ে চারিপ... | 0 | Miscellaneous |
766 | এই ডালে | পূর্ণেন্দু পত্রী | এই ডালে দুঃখ এসে বসেছিল কাল। বসে বসে দেখে গেল পাতা ঝরা, শিশিরের ঝরা দৃশ্যকে নিহত করে হেমন্তের বাবুগিরি চাল ফিনফিনে আদ্দির ওড়াওড়ি। মন্দিরে আরতি নেই, দেখে গেল ধূপে ছাই ঝরা দেখে গেল বালিশের ফাটা মুখে তুলোর বুদবুদ। মঞ্চে মৃত অন্ধকার, চরিত্রেরা আসেনি এখনো, শুধু ড্রপসীনে পাহাড়ের গায়ে নদী, পলেস্তারা-খসা নীল বন। এই ডালে দু... | 0 | Miscellaneous |
1404 | সন্ধ্যাতারা | কাজী নজরুল ইসলাম | ঘোম্টা-পরা কাদের ঘরের বৌ তুমি ভাই সন্ধ্যাতারা? তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন্ মুখের পারা।। সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে বঁধুর পথে চাইতে বেঁকে চাউনিটি কার উঠছে কেঁপে রোজ সাঁঝে ভাই এমনি ধারা।। কারা হারানো বধূ তুমি অস-পথে মৌন মুখে ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে। এই যে নিতুই আসা-যাওয়া, এমন কর”ণ মলিন চাওয়া, কার ... | 1 | Love |
1210 | জয় কালী | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | পঁয়তাল্লিশ বছর বাদে দেখা, তবু কারও ভুলভাল হল না। এসপ্ল্যানেডে বর্ষার সন্ধ্যায় এক-নজরে দুজনেই দুজনকে চিনলুম। পক্ককেশ পৌঢ় পরক্ষণে বালকের মতো হাসল, প্রশ্ন করল, “কী রে, আজকাল কোত্থেকে ঘুড়ি কিনিস? আবদুল মৌলালির মোড়ে এখনও লাটাই ঘুড়ি টানা-মাঞ্জা বিক্রি করে নাকি?” শুনে আমি হতভম্ব হয়ে চেয়ে থাকি ইস্কুকের বন্ধু কালীপদ মল্লিকের দি... | 1 | Love |
1454 | চাই গো আমি তোমারে চাই | রবীন্দ্রনাথ ঠাকুর | চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই-- এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা-কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা সে-সব মিথ্যা ওগো তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনাই-- তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তিরে ঝড় যখন হানে শান্তি তবু চায় সে প্রাণে, তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই। | 1 | Love |
1015 | এই জীবন | সুনীল গঙ্গোপাধ্যায় | ফ্রয়েড ও মার্ক্স নামে দুই দাড়িওয়ালা বলে গেল, মানুষেরও রয়েছে সীমানা এঁচোড়ে পাকার মত এর পর অনেকেই চড়িয়েছে গলা নৃমুন্ড শিকারী দেয় মনোলোকে হানা। সকলেই সব জানে, এত জ্ঞানপাপী বলেছে মুক্তর রং শাদা নয় খাকি তবু যারা সিংহাসন নেয় তারা কথার খেলাপি আবং আমার ভাই, মা-বোন নিখাকী। ছিঁড়েছে সম্রাজ্য ঢের, নতুন বসতি পুরোনো হবার ... | 0 | Miscellaneous |
1971 | মেঘের আড়ালে | দেওয়ান মমিনুল মউজদীন | তোমাকে ভোলার সাধ্য নাই তাই বারবার ফিরে আসা তোমার দরজায় তুমি থাকো অন্তরালে ছায়ার ভিতরে মেঘ হয়ে উড়ে যাও মেঘের আড়ালে হাহাকার করে উঠে তোমার গেটের পাশে পড়ে থাকি চৈত্রের আকাশ ভেঙে ঝাঁক ঝাঁক বৃষ্টি নামে মৃত্তিকায় পাথরে শিলায় তোমার উদাস চোখ হয়তো-বা চেয়ে থাকে সুদূর পথের প্রান্তে পড়ে থাকা একজোড়া চোখে আমার হৃদয় ছিঁড়ে সহসাই জ্বলে ... | 3 | Separation |
815 | একটি মৃত্যুর শোকে | পূর্ণেন্দু পত্রী | একটি মৃত্যুর শোকে আজকের ভোরবেলা ভরে গেল স্মরনীয়তায়। অনেক দিনের পরে রৌদ্রকেও মনে হল শিল্পসচেতন। ঝাউবনে হাওয়ার বিলাপ: শুনেছো তো, মানুষটি জ্বরে ঘুমোতে গিয়েছে? এতদিন আমাদের নাড়ী ও নক্ষত্রে মিলেমিশে এতদিন আমদের পরবাস-যাপনের অলৌকিক পুরাণ শুনিয়ে এতদিন প্রিয়মুখস্মৃতিগুলি সরু টানে এঁকে দেবতার দুহিতাকে আমাদের রোজকার বৌ-ঝি... | 0 | Miscellaneous |
143 | ধামরাই রথ | জসীম উদ্দীন | ধামরাই রথ, কোন অতীতের বৃদ্ধ সুত্রধর, কতকাল ধরে গড়েছিল এরে করি অতি মনোহর। সূক্ষ্ম হাতের বাটালি ধরিয়া কঠিন কাঠেরে কাটি, কত পরী আর লতাপাতা ফুল গড়েছিল পরিপাটি। রথের সামনে যুগল অশ্ব, সেই কত কাল হতে, ছুটিয়া চলেছে আজিও তাহারা আসে নাই কোন মতে। তারপর এলো নিপুণ পটুয়া, সূক্ষ্ম তুলির ঘায়, স্বর্গ হতে কত দেবদেবী আনিয়া রথের গা... | 10 | War |
1141 | চোখ | তসলিমা নাসরিন | লি চুমু চুমু চুমু এত চুমু খেতে চাও কেন? প্রেমে পড়লেই বুঝি চুমু খেতে হয়! চুমু না খেয়ে প্রেম হয় না? শরীর স্পর্শ না করে প্রেম হয় না? মুখোমুখি বসো, চুপচাপ বসে থাকি চলো, কোনও কথা না বলে চলো, কোনও শব্দ না করে চলো, শুধু চোখের দিকে তাকিয়ে চলো, দেখ প্রেম হয় কি না! চোখ যত কথা বলতে পারে, মুখ বুঝি তার সামান্যও পারে! চোখ যত প্রেম জ... | 1 | Love |
525 | জিম করবেটের চব্বিশ ঘণ্টা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সারাটা দিন ছায়া পড়ে। যত দূরে যেখানে যাই, পাহাড় ভাঙি, তাঁবু ওঠাই– ছায়া পড়ে। দৃশ্য অনেক, নেবার পাত্র পৃথিবীতে একটা মাত্র– ছায়া পড়ে। সারা সকাল, সারা দুপুর, সারা বিকেল, সারাটা রাত মনের মধ্যে হলুদ-কালো চতুর একটা ছায়া পড়ে। সারাটা দিন ছায়া পড়ে। এই যে বসি, এই যে উঠি, থেকে-থেকে বাইরে ছুটি– ছায় পড়ে। পিছন-পিছন ঘুরেছি... | 0 | Miscellaneous |
2123 | কাজের লোক | নবকৃষ্ণ ভট্টাচার্য | মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। পিপীলিকা, পিপীলিকা দলবল ছাড়ি একা কোথা যাও, যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় প... | 5 | Children |
188 | সর্বহারা | কাজী নজরুল ইসলাম | ব্যথার সাতার-পানি-ঘেরা চোরাবালির চর, ওরে পাগল! কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ-জননীর অশ্র”ধারা ঝ’রছে মাথার’ পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তর”-কর।। কন্যারা তোর বন্যাধারায় কাঁদছে উতরোল, ডাক দিয়েছে তাদের আজি সাগর-মায়ের কোল। নায়ের মাঝি! নায়ের মাঝি! পাল তু’লে তুই দ... | 4 | Humanity |
783 | মাছটি আমার চাই | পূর্ণেন্দু পত্রী | তরল জলে সরলপুটি বেড়াচ্ছিল খেলে লোকটা তাকে হঠাৎ দেখতে পেলে। দেখতে পেয়েই চোখ হল তার কনে দেখার আলো মনটা যেন হাত-বাড়ালো খিড়কি দুয়োর ঠেলে মাছটি আমার চাই। বেনারসীর শাড়ি চাইলে বেনারসীর শাড়ি সাতমহলা বাড়ি চাইলে সাতমহলা বাড়ি আলতা, সিদুর আতর, সাবান লংলেইং এ গান জর্দমাখা পান চাইলে জর্দামাখা পান মাছটি আমার চাই। হৃদয় জুড়ে... | 0 | Miscellaneous |
1697 | বহিরাগত | শঙ্খ ঘোষ | আমার কথা কি বলতে চাও না? নিশ্চিত তুমি বহিরাগত | উঁচু স্বর তুলে কথা বলে যারা জেনে নাও তারা বহিরাগত | গাঁয়ে কোণে কোণে গাঁয়ের মানুষ খেতে বা খামারে বহিরাগত | মরা মানুষের মুখাচ্ছাদন সরিয়ো না, ও তো বহিরাগত | মাঠে মাঠে ধরে যেটুকু ফসল সেসবও এখন বহিরাগত | চালার উপরে ঝুঁকে পড়ে চাঁদ বহুদূর থেকে বহিরাগত | বর্ষাফলকে বিষ মেখে নিয়ে ... | 2 | Metaphor |
93 | হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ | রবীন্দ্রনাথ ঠাকুর | হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কী অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্বছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি, আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহ আপনার গান। হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কী অমৃত তুমি চাহ করিবারে পান। আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারি সাথে প্রভু মিলিয়া... | 8 | Religious |
435 | শিরচ্ছেদ, এখানে, বিষয় | জয় গোস্বামী | শিরচ্ছেদ, এখানে, বিষয়। মাটি তাই নরম, কোপানো। সমস্ত প্রমাণ শুষছে ভয় কখনো বোলো না কাউকে কী জানো, বা, কতদূর জানো। | 0 | Miscellaneous |
1413 | গানের আড়াল | কাজী নজরুল ইসলাম | তোমার কন্ঠে রাখিয়া এসেছি মোর কন্ঠের গান -- এইটুকু শুধু রবে পরিচয় ? আর সব অবসান ? অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয় ? হয়তো কেবলি গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা, গানের বানী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা ? হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি কন্ঠের তটে উঠেছে আমার অহ... | 1 | Love |
1221 | মলয়ের মৃত্যুতে কয়েক পঙ্ক্তি | মহাদেব সাহা | বলেছিলে চিঠি দিও, চিঠি দিই নাই তোমাকে না-লেখা চিঠি প্রত্যহ পাঠাই! তুমি কি পাও না তবে, বোঝো না কি ভাষা, লেখা কি অস্পষ্ট খুবই! কিন্তু ভালোবাসা তাও কি যায় না পড়া? বানান কি ভুল? নদী বয় পাখি গায় তবু ফোটে ফুল! তুমি কি এতোই দূরে এইসব স্মৃতি তোমাকে দেয় না কভু অনন্ত উদ্ধৃতি? লোকে বলে মৃত তুমি আমি দেখি নাই আমার না-দেখা দিয়ে তোমা... | 1 | Love |
2022 | যখন নেই, তখন থাকো | তসলিমা নাসরিন | যখন আমার সঙ্গে নেই তুমি, আমার সঙ্গে তুমি তখন সবচেয়ে বেশি থাকো। আমি হাঁটি, পাশাপাশি মনে হয় তুমিও হাঁটছো, তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যাই, যা যা খেতে পছন্দ করো, কিনি, তুমি নেই জেনেও কিনি। রাঁধি যখন, দরজায় যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছো, মনে মনে কথা বলি। খেতে বসি, ভাবি তুমিও বসেছো। যা কিছুই দেখি, পাশে দাঁড়িয়ে তুমিও দেখছো, শুনি, ... | 3 | Separation |
2104 | আনন্দ | সুকুমার রায় | যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দ বাতাস বহে, যে আনন্দ সাগরজলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দ আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্তধারায় সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি, সে আনন্দ আলোর মত থাকুক তব জীব... | 5 | Children |
298 | না-থাকা | তসলিমা নাসরিন | একটি ভীষণ না-থাকাকে সঙ্গে নিয়ে আমি প্রতি রাত্তিরে ঘুমোতে যাই; ঘুমোই, ঘুম থেকে উঠি, কলঘরে যাই — না-থাকাটি সঙ্গে থাকে। দিনের হই চই শুরু হয়ে যায় দিনের শুরুতেই, একশ একটা লোকের সঙ্গে ওঠাবসা– এই কর সেই করর দৌড়োদৌড়ি– লেখালেখি– এ কাগজ পাচ্ছি তো ও কাগজ গেল কই! হাটবাজার, খাওয়াখাদ্যি, সব কিছুর মধ্যে ওই না-থাকাটি থাকে। সন্ধ্... | 0 | Miscellaneous |
1808 | অপর পিঠ | আবুল হাসান | তবুও নারীর মুখ আমাদের রক্তে মিশে আছে মিশে আছে জানকীর অঙ্গধর্মী বিশ্লেষণী রূপ উপমারা ফুল হয়ে আমাদের মনের অঙ্গনে নৃত্য করে অন্য ধাচে, অন্য এক কামনা কেলিতে। রাত্রির ঠোঁট ছুঁয়ে বিবিক্ত সে দেহের অঙ্গারে আমরাও টের পাই শারীরিক স্রোতের উষ্ণতা ঘ্রাণ পাই কোকিলের, বসন্তে যার আকুলতা দূরের সাগর তীরে, ঢেউ কাঁদে বালির বিবরে। সেগুলো... | 2 | Metaphor |
1619 | নিজের আড়ালে | সুনীল গঙ্গোপাধ্যায় | সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে মানুষ দেখে না সে খোঁজে ভ্রমর বিংবা দিগন্তের মেঘের সংসার আবার বিরক্ত হয় কতকাল দেখে না আকাশ কতকাল নদী বা ঝরনায় আর দেখে না নিজের মুখ আবর্জনা, আসবাবে বন্দী হয়ে যায় সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে রমনীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল যেমন বাতাসে থাকে সুগন্ধের ঋণ বহু বছরের স্মৃতি... | 2 | Metaphor |
16 | অনাদৃত | রবীন্দ্রনাথ ঠাকুর | তখন তরুণ রবি প্রভাতকালে আনিছে উষার পূজা সোনার থালে। সীমাহীন নীল জল করিতেছে থলথল্, রাঙা রেখা জ্বলজ্বল্ কিরণমালে। তখন উঠিছে রবি গগনভালে। গাঁথিতেছিলাম জাল বসিয়া তীরে। বারেক অতল-পানে চাহিনু ধীরে-- শুনিনু কাহার বাণী পরান লইল টানি, যতনে সে জালখানি তুলিয়া শিরে ঘুরায়ে ফেলিয়া দিনু সুদূর নীরে। নাহি জানি কত কী যে উঠিল জালে। কোন... | 7 | Policy |
1631 | শব্দের পাথরে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | জলের উপরে ঘুরে ঘুরে জলের উপরে ঘুরে ঘুরে ছোঁ মেরে মাছরাঙা ফের ফিরে গেল বৃক্ষের শাখায়। ঠোঁটের ভিতরে তার ছোট্ট একটা মাছ ছিল। কে জানে মাছরাঙা খুব সুখী কি না। রোদ্দুরে ভীষণ পুড়ে পুড়ে রোদ্দুরে ভীষণ পুড়ে পুড়ে সন্ধ্যায় অনন্তলাল ফিরেছে অভ্যস্ত বিছানায়। মস্তিষ্কে তখনও তার রূপকথার গাছ ছিল; গাছের উপরে ছিল হিরামন পাখি। কে জানে অনন্... | 2 | Metaphor |
1373 | সুরঞ্জনা | জীবনানন্দ দাশ | সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছ; পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন; কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ; গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীরর গায়ে কী চেয়েছে? কী পেয়েছে ?— গিয়েছে হারায়ে। বয়স বেড়েছে ঢের নরনারীদের, ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো; তবুও সমুদ্র নীল: ঝিনুকের গায... | 1 | Love |
1369 | ওদিকে যেও না তুমি আর | শক্তি চট্টোপাধ্যায় | বেজে ওঠে দূর টেলিফোনে কাঁটাতার ওদিকে যেও না তুমি আর ওদিকে যেও না তুমি আর। আছো তুমি ভালো! দুইটি বিড়াল শাদা-কালো আছে দুই হাতে কথা হবে তোমাতে-আমাতে। সে-কথা কি আজো মনে পড়ে? বেজে ওঠে দূর টেলিফোনে কাঁটাতার ওদিকে যেও না তুমি আর ওদিকে যেও না তুমি আর। | 1 | Love |
1725 | স্মৃতি | জীবনানন্দ দাশ | থমথমে রাত,- আমার পাশে বসল অতিথি,- বললে,- আমি অতীত ক্ষুধা,-তোমার অতীত স্মৃতি! -যে দিনগুলো সাঙ্গ হ’ল ঝড়বাদলের জলে, শুষে গেল মেরুর হিমে,- মরুর অনলে, ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে; তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে! কাঁদছে তোমার মনের খাকে,- চাপা ছাইয়ের তলে, কাঁদছে তোমার স্যাঁতস্যাঁতে শ্বাস-ভিজা চোখের জলে, কাঁদ... | 2 | Metaphor |
1816 | তোমার দিকে আসছি | হুমায়ুন আজাদ | অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি কিন্তু পৌঁছুতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায় পাঁচ পঁয়সার মোম বাতির মত। আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিলো শুধু তোমার স্বপ্ন দেখে দেখে, এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি। আমার দুঃখ, তোমার স্বপ্ন দেখার জন্যে আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম। আরেক... | 2 | Metaphor |
119 | ঈশ্বর | কাজী নজরুল ইসলাম | কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’ কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে, স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে! ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া, দেখিবে, তোমারি সব অবয়বে প... | 8 | Religious |
17 | অধঃপতন সঙ্গীত | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বাগানে যাবি রে ভাই? চল সবে মিলে যাই, যথা হর্ম্ম্য সুশোভন, সরোবরতীরে। যথা ফুটে পাঁতি পাঁতি, গোলাব মল্লিকা জাতি, বিগ্নোনিয়া লতা দোলে মৃদুল সমীরে || নারিকেল বৃক্ষরাজি, চাঁদের কিরণে সাজি, নাচিছে দোলায় মাথা ঠমকে ঠমকে। চন্দ্রকরলেখা তাহে, বিজলি চমকে || চল যথা কুঞ্জবনে, নাচিবে নাগরী গণে, রাঙ্গা সাজ পেসোয়াজ, পরশিবে অঙ্গে। তম্বু... | 7 | Policy |
596 | ঘরবাড়ি ও অজস্র ঘটনা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | দৌড়তে দৌড়তে দিন যায়, অতর্কিতে রাত্রি নেমে আসে, তারপরে সে যেতে চায় না আর। কবে যেন সকালবেলায় দেখেছিলি কার নয়নে ভাসে উন্মীলিত পদ্মের বাহার। সে কি গতকল্যের, না গত- জন্মের স্মৃতির একটি কণা? প্রশ্ন করে বিষন্ন সানাই। সামনে রাত্রি, পিছনে নিহত ঘরবাড়ি ও অজস্র ঘটনা, অর্থ তারই বুঝে নিতে চাই। | 0 | Miscellaneous |
1195 | তোমাকে বলেছিলাম | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | তোমাকে বলেছিলাম, যত দেরীই হোক, আবার আমি ফিরে আসব। ফিরে আসব তল-আঁধারি অশথগাছটাকে বাঁয়ে রেখে, ঝালোডাঙার বিল পেরিয়ে, হলুদ-ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম, এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকার গলুইয়ে মাথা রে... | 1 | Love |
1428 | নিশিতে যাইও ফুলবনে | জসীম উদ্দীন | নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা নিশিতে যাইও ফুলবনে। জ্বালায়ে চান্দের বাতি আমি জেগে রব সারা রাতি গো; কব কথা শিশিরের সনে রে ভোমরা! নিশিতে যাইও ফুলবনে। যদিবা ঘুমায়ে পড়ি- স্বপনের পথ ধরি গো, যেও তুমি নীরব চরণে রে ভোমরা! (আমার ডাল যেন ভাঙে না, আমার ফুল যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না)। যেও তুমি নীরব চরণে রে ভোমরা! নিশিতে যাইও... | 1 | Love |
438 | রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে | জয় গোস্বামী | রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে তক্-খো, তক্-খো–তার ডাক রেনু মা, সংকেতগাছ দূরে দাঁড়িয়েছে জ্যোৎস্না লেগে পুড়ে গেছে কাক আমি সে-গাছের ডালে, দড়ি ভেবে, সর্প ধরে উঠি সর্প থেকে বিষ খসে যায় রেণু মা, তোমার হাতে তালি বাজে–রাতের আকাশে ডানা মেলে জ্যোতির্ময় তক্ষক পালায় | 0 | Miscellaneous |
56 | আগামী | সুকান্ত ভট্টাচার্য | জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ; মাটিতে লালিত ভীরু, শুদু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে, বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।... | 7 | Policy |
2019 | কারো কারো জন্য এমন লাগে কেন! | তসলিমা নাসরিন | জানি না কেন হঠাৎ কোনও কারণ নেই, কিছু নেই, কারও কারও জন্য খুব অন্যরকম লাগে অন্য রকম লাগে, কোনও কারণ নেই, তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে, কারুকে খুব দেখতে ইচ্ছে হয়, পেতে ইচ্ছে হয়, কারুর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয়, সারাজীবন ধরে সারাজীবনের গল্প করতে ইচ্ছে হয়, ইচ্ছে হওয়ার কোনও কারণ নেই, তারপরও ইচ্ছে হয়। ইচ... | 3 | Separation |
1506 | এই দৃশ্য | সুনীল গঙ্গোপাধ্যায় | হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো নীল ডুরে শাড়ী, স্বপ্নে পিঠের ওপরে চুল খোলা বাতাসে অসংখ্য প্রজাপতি কিংবা সবই অভ্রফুল? হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো চোখ দুটি বিখ্যাত সুদূর, পায়ের আঙুলে লাল আভা। ডান হতে, তর্জনিতে সামান্য কালির দাগ একটু আগেই লিখছিলে বাতাসে সুগন্ধ, কোথা যেন শুরু হলো সন্ধ্যারতি অন্যদেশ থেকে আসে রাত্রি, আ... | 1 | Love |
1421 | নকশী কাঁথার মাঠ – ০৭ | জসীম উদ্দীন | সাত “ঘটক চলিল চলিল সূর্য সিংহের বাড়িরে” | — আসমান সিংহের গান কান্-কানা-কান্ ছুটল কথা গুন্-গুনা-গুন তানে, শোন্-শোনা-শোন সবাই শোনে, কিন্তু কানে কানে | “কি করগো রূপার মাতা? খাইছ কানের মাথা? ও-দিক যে তোর রূপার নামে রটছে গাঁয়ে যা তা! আমরা বলি রূপাই এমন সোনার কলি ছেলে, তার নামে হয় এমন কথা দেখব কি কাল গেলে?” এই বলিয়া বড়াই ব... | 1 | Love |
2094 | কত বড় | সুকুমার রায় | ছোট্ট সে একরতি ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার, একেবারে কানা। ভাঙা এক দেরাজের ঝুলমাখা কোণে মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে। যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে- দেরাজের ভারি কাঠ চারিদিক ছেয়ে। চেয়ে বলে মেলি তার গোল গোল আঁখি- “ওরে বাবা! পৃথিবীটা এত বড় নাকি?” | 5 | Children |
383 | ইন্দিরা গান্ধীর প্রতি | সুনীল গঙ্গোপাধ্যায় | প্রিয় ইন্দিরা, তুমি বিমানের জনলায় বসে, গুজরাটের বন্যা দেখতে যেও না এ বড় ভয়ঙ্কর খেলা ক্রুদ্ধ জলের প্রবল তোলপাড়ের উপড়ে গেছে রেললাইন চৌচির হয়েছে ব্রীজ, মৃত পশুর পেটের কাছে ছন্নছাড়া বালক তরঙ্গে ভেসে যায় বৃদ্ধের চশমা, বৃক্ষের শিখরে মানুষের আপৎকালীন বন্ধুত্ব এইসব টুকরো দৃশ্য- এক ধরনের সত্য, আংশিক, কিন্তু বড় তীব্র ব... | 0 | Miscellaneous |
170 | ১লা মে-র কবিতা '৪৬ | সুকান্ত ভট্টাচার্য | লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে, কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়? কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে? মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেঁউ-কেঁউ শব্দে? ক্ষুদিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন? ঝুলে পড়া তোমার জিভ, শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কত কাল? মাথায় মৃদু চাপড় আর প... | 4 | Humanity |
867 | পরশ-পাথর | রবীন্দ্রনাথ ঠাকুর | খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর। মাথায় বৃহৎ জটা ধূলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি রাত্রিদিন তীব্র জ্বালা জ্বেলে রাখে চোখে। দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত-হেন উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে। নাহি যার চালচুলা গায়ে মাখে ছাইধুলা কটিতে জড়ানো শুধু ধূসর কৌপীন, ডেকে কথা... | 0 | Miscellaneous |
497 | ফলতায় রবিবার | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কেউ কি শহরে যাবে? কেউ যাবে? কেউই যাব না। বরং ঘনিষ্ঠ এই সন্ধ্যার সুন্দর হাওয়া খাব, বরং লুণ্ঠিত এই ঘাসে-ঘাসে আকণ্ঠ বেড়াব আমি, অমিতাভ আর সিতাংশু। সিতাংশু, এই ভাল, শহরে ফিরব না। দ্যাখো, অমিতাভ, কতখানি সোনা ডুবে গেল নদীর শরীরে। দ্যাখো, তরঙ্গের গায়ে নৌকার লণ্ঠন থেকে আলো পড়ে, আলো কাঁপে, আলো ভেঙে-ভেঙে যায়। কেউ কি শহরে যাব... | 0 | Miscellaneous |
2174 | আমাকে কি ফেলে যেতে হবে | মহাদেব সাহা | এই আকাশ কি আমার নয় আমি তার শুশ্রূষা হারাবো? এই ভোরের শিশির, উদাসীন মেঘ, স্নিগ্ধ বনভূমি আমি তার সান্নিধ্য পাবো না? আমাকে কি ফেলে যেতে হবে এই নদীর কল্লোল ভাটিয়ালি গান, কাশফুল, চেনা ঝাউবন এই দিঘি, জলাশয়, প্রিয় সন্ধ্যাতারা- ফেলে যেতে হবে এই স্মৃতির উঠোন প্রেমিকার মুগ্ধ চোখ, মায়াময় দিব্য হাতছানি? ফেলে যেতে হবে শৈশবের ... | 6 | Patriotic |
850 | নিভৃত | সুকান্ত ভট্টাচার্য | অনিশ্চিত পৃথিবীতে অরণ্যের ফুল রচে গেল ভুল; তারা তো জানত যারা পরম ঈশ্বর তাদের বিভিন্ন নয় স্তর, অনন্তর তারাই তাদের সৃষ্টিতে অনর্থক পৃথক দৃষ্টিতে একই কারুকার্যে নিয়মিত উত্তপ্ত গলিত ধাতুদের পরিচয় দিত। শেষ অধ্যায় এল অকস্মাৎ। তখন প্রমত্ত প্রতিঘাত শ্রেয় মেনে নিল ইতিহাস, অকল্পেয় পরিহাস সুদূর দিগন্তকোণে সকরুণ বিলাল নিঃশ্ব... | 0 | Miscellaneous |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.