id stringlengths 1 4 | title stringlengths 1 362 | author stringclasses 40
values | poem stringlengths 30 15.4k | label int64 0 10 | label_name stringclasses 11
values |
|---|---|---|---|---|---|
531 | বাতাসি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | “বাতাসি ! বাতাসি !”—লোকটা ভয়ংকর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছন দিকে ছুটে গেল । ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম । কে বাতাসি ? জোয়ান লোকটা অত ভয়ংকরভাবে তাকে ডাকে কেন ? কেন হাওয়ার ভিতরে বাবরি-চুল উড়িয়ে পাগলের মতো “বাতাসি ! বাতাসি !” ব’লে ছুটে যায় ? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি— গোঁয়ার মাছির মতো জ্... | 0 | Miscellaneous |
193 | দেশ | জসীম উদ্দীন | খেতের পরে খেত চলেছে, খেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ। সেই কেশেতে গয়না ও পরায় প্রজাপতির ঝাঁক, চঞ্চুতে জল ছিটায় সেথা কালো কালো কাক। সাদা সাদা বক-কনেরা রচে সেথায় মালা, শরৎকালের শিশির সেথা জ্বালায মানিক আলা। তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া, মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা। সেই ফসলে আসমানীদ... | 4 | Humanity |
393 | প্রতীক্ষায় | সুনীল গঙ্গোপাধ্যায় | গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায় হাওয়া ঘোরে দূরে-দূরে ফুলকে সমীহ করে সূর্যাস্তও থমকে থাকে! দেখো-দেখো আমার বাগানে এক অগ্নিময় ফুল ফুটে আছে তার সৌরভেও কত তাপ! আর সব কুসুমের জীবন-চরিত তুচ্ছ করে সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক বৈদুর্ষমণির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায় কার? কার? | 0 | Miscellaneous |
1900 | ভূমিহীন কৃষকের গান | হেলাল হাফিজ | দুই ইঞ্চি জায়গা হবে? বহুদিন চাষাবাদ করিনা সুখের। মাত্র ইঞ্চি দুই জমি চাই এর বেশী কখনো চাবো না, যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত তবু ওটুকু পাবো না এমন কী অপরাধ কখন করেছি! ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়, যাবতীয় সার ও সোহাগ দিয়ে একনিষ্ঠ পরিচর্যা দিয়ে যোগ্য করে নেবো ... | 2 | Metaphor |
195 | একজন শহীদের ময়নাতদন্ত | তানভীর মুহাম্মদ ত্বকী | ওরা ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করে কণ্ঠনালি ওরা উল্লাসে দেখে কীভাবে শরীর থেকে বৃষ্টির মতো রক্ত গড়ায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের চামড়া ছিলে নেয় এবং দেখে ভেতরের মাংসপেশি ও হাড়গোড় ওরা টুকরো টুকরো করে হাড়গোড় খণ্ডবিখণ্ড করে ফেলে বীভৎস উল্লাসে এই সব হাড়গোড় শরীরে জড়িয়ে জানান দেয় নিজেদের সাহসিকতা স্মারক... | 4 | Humanity |
955 | তারাবি | জসীম উদ্দীন | তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লাবাড়িতে আজ, মেনাজদ্দীন, কলিমদ্দীন, আয় তোরা করি সাজ। চালের বাতায় গোঁজা ছিল সেই পুরাতন জুতা জোড়া, ধুলাবালু আর রোদ লেগে তাহা হইয়াছে পাঁচ মোড়া। তাহারি মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে, চল দেখি ভাই খলিলদ্দীন, লুন্ঠন-বাতি জ্বেলে। ঢৈলারে ডাক, লস্কর কোথা, কিনুরে খবর দাও। মোল্লাবাড়িতে একত্র হ... | 0 | Miscellaneous |
1352 | পাহাড় দেখতে | দেওয়ান মমিনুল মউজদীন | পাহাড় দেখতে বেরিয়েছিলাম পথে তুমি এসে আগলে পথের বাঁক দাঁড়ালে যেন অদেখা এক পাহাড় বললে দেখো, আমায় চেয়ে দেখে পাহাড় দেখার সাধ কি তোমার মেটে ! তোমার দেহে হাজার উপত্যকা ভাঁজে ভাঁজে জ্বলছে অহরহ তোমার চুলে বুনো ঝাউয়ের ছায়া কাঁপছে যেন রাতের কালো ঢেউ তোমার চোখে মেঘের ওড়াওড়ি বৃষ্টি হয়ে ভিজিয়ে চলে যায় । সেবার আমার হয়নি পাহাড় দেখা ত... | 1 | Love |
1091 | ধূমকেতু | কাজী নজরুল ইসলাম | আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু! সাত সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে, মম ধূম-কুণ্ডুলি করেছে শিবের ত্রিনয়ন ঘর ঘোলাটে! আমি অশিব তিক্ত অভিশাপ, আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার– আর মর্তে সাহারা-গোবি-ছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ! আমি সর্বনাশের ঝাণ্ডা উড়ায়ে বোঁও ব... | 0 | Miscellaneous |
1615 | রাখাল | সুনীল গঙ্গোপাধ্যায় | লাল ও সবুজ আলোর মধ্যে অন্তকাল আমি ডাইনে তাকাই পিছনে ফিরে অন্ধকার গলিতে অনন্তকাল পিছনে নয়, ডাকদিকে নয়, সবুজ ও লাল- সুখের মতো ভূবিস্তৃত, ঊরুদ্বয়ে শোকের মতো, দৃষ্টি থেকে ঘুমের মতো পেরিয়ে যাই, কুসুম এবং ফলের কাছে বীজের মতো দীক্ষা নিতে, মৃত্যু থেকে সঙ্গোপনে শুন্য ঘরে, দ্রাক্ষাবনের ছঅই বাতাস, জ্ঞানী মাথার খুলী, নদীর ভাঙ্গা প... | 2 | Metaphor |
1654 | উদ্ভিদ মানুষ | মহাদেব সাহা | মানুষের যা হবার তাই হয়, মানুষ হয় না কোনো উদ্ভিন্ন মানুষ- সম্পূর্ণ আলোকপ্রাপ্ত, অন্তরে বাইরে দ্যুতিময়। সবুজ বৃক্ষের মতো যথার্থ হৃদয়বান হয় না মানুষ হয় না সে উন্মুক্ত উদার; মানুষের যা হবার তাই হয় তার বেশি হয় না সে আলোকিত প্রবুদ্ধ মানুষ, হয় না আয়ত্ত তার সব বিদ্যা, সামান্যই হয় শেখা মানবপ্রেমের পাঠ- বরং হিংসা আর সহিংসতা চর্চ... | 2 | Metaphor |
140 | হিন্দু-মুসলিম যুদ্ধ | কাজী নজরুল ইসলাম | মাভৈঃ! মাভৈঃ! এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান! ছিল যারা চির-মরণ-আহত, উঠিয়াছে জাগি’ ব্যথা-জাগ্রত, ‘খালেদ’ আবার ধরিয়াছে অসি, ‘অর্জুন’ ছোঁড়ে বাণ। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান! মরিছে হিন্দু, মরে মুসলিম এ উহার ঘায়ে আজ, বেঁচে আছে যারা মরিতেছে তারা, এ-মরণে নাহি লাজ। জেগেছে... | 10 | War |
1904 | তোমাকেই চাই | হেলাল হাফিজ | আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলি কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি পথ বেপথে যখন তখন। আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি, কথার সাথে আমার এখন তুমুল খেলা উপযুক্ত সংযোজনে জীর্ণ-শীর্ণ শব্দমালা ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায়, ঠিক জানি না পারস্পরিক খেলাধূলায় কখন কে যে কাকে... | 2 | Metaphor |
1124 | কোথাও কেউ | তসলিমা নাসরিন | কোথাও না কোথাও বসে ভাবছো আমাকে, আমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার, মনে মনে আমাকে দেখছো, কথা বলছো, হাঁটছো আমার সঙ্গে, হাত ধরছো, হাসছো। এমন যখন ভাবি, এত একা আমি, আমার একা লাগে না, ঘাসগুলোকে আগের চেয়ে আরও সবুজ লাগে, গোলাপকে আরও লাল, স্যাঁতস্যাঁতে দিনগুলোকেও মনে হয় ঝলমলে, কোথাও না কোথাও আমার জন্য কেউ আছে এই ভাবনাটি আমাকে নি... | 1 | Love |
1118 | হিসেব | তসলিমা নাসরিন | কতটুকু ভালোবাসা দিলে, ক তোড়া গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, ক ফোঁটা জল দিলে চোখের — সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না। ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো। ভালোবাসা ততদিনই ভালোবাসা য... | 1 | Love |
1147 | ফিরে এসো | তসলিমা নাসরিন | কোনও একদিন ফিরে এসো, যে কোনও একদিন, যেদিন খুশি আমি কোনও দিন দিচ্ছি না, কোনও সময় বলে দিচ্ছি না, যে কোনও সময়। তুমি ফিরে না এলে এই যে কী করে কাটাচ্ছি দিন কী সব কাণ্ড করছি, কোথায় গেলাম, কী দেখলাম কী ভালো লেগেছে, কী না লেগেছে — কাকে বলবো! তুমি ফিরে এলে বলবো বলে আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি। চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দ... | 1 | Love |
541 | ভয় | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে কী হবে, কী হবে! দূর পথে ঘুরে ঘুরে ঢের নবীবন খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন, এখনও দেখিনি তাকে, দেখিনি, এখন যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে কী হবে, কী হবে! যে-ও চলে যেতে পারে, যদি যায়, তবে কী হবে, কী হবে! এই যে চোখের আলো, ব্যথা-বেদনার আগুনে রেখেছি তাকে জ্বেলে আমি, তার দেখা পাওয়া যাব... | 0 | Miscellaneous |
864 | পুরস্কার | রবীন্দ্রনাথ ঠাকুর | সেদিন বরষা ঝরঝর ঝরে, কহিল কবির স্ত্রী-- "রাশি রাশি মিল করিয়াছ জড়ো, রচিতেছ বসি পুঁথি বড়ো বড়ো, মাথার উপরে বাড়ি পড়ো-পড়ো তার খোঁজ রাখ কি! গাঁথিছ ছন্দ দীর্ঘ হ্রস্ব-- মাথা ও মুণ্ড, ছাই ও ভস্ম ; মিলিবে কি তাহে হস্তী অশ্ব, না মিলে শস্যকণা ॥ অন্ন জোটে না, কথা জোটে মেলা, নিশিদিন ধরে এ কী ছেলেখেলা! ভারতীরে ছাড়ি ধরো এইবেলা... | 0 | Miscellaneous |
2165 | বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা | শামসুর রাহমান | নক্ষত্রপুঞ্জের মতো জলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্রুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলিশৈশবে 'পাখী সব করে রব' ব'লে মদনমোহন তর্কালঙ্কার কী ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি, অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তাঁ নেচে নেচে, যেখানে... | 6 | Patriotic |
1514 | ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত | তসলিমা নাসরিন | ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়- প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে। এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে- ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভ... | 1 | Love |
509 | সূর্যাস্তের পর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সূর্য ডুবে যাবার পর হাসির দমকে তাদের মুখের চামড়া কুঁচকে গেল, গালের মাংস কাঁপতে লাগল, বাঁ চোখ বুঁজে, ডান হাতের আঙুল মটকে তারা বলল, “শত্রুরা নিপাত যাক।” আমি দেখলাম, দিগন্ত থেকে গুঁড়ি মেরে ঠিক একটা শিকারি জন্তুর মতন রাত্রি এগিয়ে আসছে। বললাম, “রাত্রি হল।” তারা বলল, “হোক।” বললাম, “রাত্রিকে যেন একটা জন্তুর মতন দেখাচ্ছে।” ... | 0 | Miscellaneous |
651 | বৈশাখে নিজস্ব সংবাদ | মহাদেব সাহা | মা আমাকে বলেছিলো- যেখানেই থাকিস তুই বাড়ি আসবি পয়লা বোশেখে। পয়লা বোশেখ বড়ো ভালো দিন এ দিন ঘরের ছেলে বাইরে থাকতে নেই কভু, বছরের এই একটি দিনে আমি সিদ্ধিদাতা গণেশের পায়ে দিই ফুলজল, কে বলবে কী করে কার বছর কাটবে, বন্যা, ঝড় কিংবা অগ্নিকান্ড কতো কি ঘটতে পারে, তোর তো কথাই নেই মাসে মাসে সর্দিজ্বর, বুকব্যাথা লেগেই আছে, বত্র... | 0 | Miscellaneous |
753 | সোনার কলসী ভেঙে যায় | পূর্ণেন্দু পত্রী | সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। পাহাড়ও এমন করে ভাঙে ঝর্ণার আছড়ানো জলে, সাদা ফেনা, ঘুর্ণিময় তোড়, অথচ তা রক্তারক্তি যুদ্ধদাঙ্গা নয়। এই ভাঙ্গা পরস্পর মিশে যাবে বলে এর স্বাদ ওর, করতলে ওর দেহে ঢলোঢলো শালবীথি-বাসানো প্লাবনে এর দেহ নেমে যাবে স্নানে। সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। নবীন জলের ঢেউ ধাপে ধাপে নামে... | 0 | Miscellaneous |
1520 | আমার অশ্রু | হুমায়ুন আজাদ | আমার অশ্রু এবং কষ্টরাশি থেকে ফুটে উঠে ফুল থরে থরে অফুরান, এবং আমার দীর্ঘশ্বাসে বিকশিত হয় নাইটিংগেলের গান । বালিকা, আমাকে যদি তুমি ভালোবাসো, তোমার জন্য সে ফুল আনবো আমি— এবং এখানে তোমার দ্বারের কাছে নাইটিংগেলেরা গান গাবে দিবাযামি । | 1 | Love |
280 | হেমন্ত | সুফিয়া কামাল | সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন্ পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে? আনল ডেকে মটরশুঁটি, খেসারি আর কলাই ফুলে আনল ডেকে কুয়াশাকে সাঁঝ সকালে নদীর কূলে। সকাল বেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হাল্কা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে। আরও এল সাথে সাথে নুতন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পিঠা ম... | 9 | Nature |
2000 | নিন্দা দুঃখে অপমানে | রবীন্দ্রনাথ ঠাকুর | নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই তবু জানি কিছুই সেথা হারাবার তো নাই। থাকি যখন ধুলার 'পরে ভাবতে না হয় আসনতরে, দৈন্যমাঝে অসংকোচে প্রসাদ তব চাই। লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি। সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বয়ে, তোমার কাছে যাব এমন সময় নাহি পাই। | 3 | Separation |
565 | আগুনের দিকে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাস্তাগুলি ক্রমে আরও তপ্ত হয়। স্বজন, সঙ্গীর সংখ্যা ক্রমে আরও কমে আসে। হাতের মুদ্রায় তবু জাইয়ে রেখেছ বরাভয় হাওয়ার ভিতরে তবু ভাসে তোমার সৌরভ। আর তাই চতুর্দিকে ছত্রাকার ধড়মুণ্ড-আলাদা-করা শব দেখেও আমাকে এগিয়ে যেতেই হয়, আগুনের দিকে এগিয়ে যেতেই হয়। | 0 | Miscellaneous |
811 | পল এলুয়ার | পূর্ণেন্দু পত্রী | কাল সারা রাত ভোর করে দিলে তুমি। মনে হচ্ছিল শিকড় নামছে সারা গায়ে, যেন ক্রমশ গভীর মাটি টানছে আদরে, ওদিকে উপরে আকাশেরও মুখে জননীর মতো হাসি। হাওয়া বিলোচ্ছে পাতায় পাতায় শিরমিরে সুখ, ফলে-ফুলে ভরে গেছি। গাছ থেকে গাছ, প্রতি মূহুর্তে জন্ম এবং পূর্নতা আর বিসতৃত হতে থাকা গাছ থেকে গাছ, হাজার গাছের বনরাজি যেন শোভাযাত্রায় হাঁট... | 0 | Miscellaneous |
403 | সারাটা জীবন | সুনীল গঙ্গোপাধ্যায় | আমাকে দিও না শাস্তি, শিয়রের কাছে কেন এত নীল জল কোথাও বোঝার ভুল ছিল, তাই ঝড় এলো সন্ধের আকাশে আমাকে দিও না শাস্তি, কেন ফেলে চলে গেলে অসমাপ্ত বই চতুর্দিকে এত শব্দ, শব্দ গিরিবর্তে ঝোলে অদ্ভূত শূন্যতা আকাশের গায়ে গায়ে কালো তাঁবু, জগতের সব দীন দুঃখী শুয়ে আছে একজন শুধু বাইরে, তুমি তার একাকিত্ব তুলে নাও মরাল গ্রীবার মতো হ... | 0 | Miscellaneous |
183 | মোহান্তের মোহ-অন্তের গান | কাজী নজরুল ইসলাম | জাগো আজ দণ্ড-হাতে চণ্ড বঙ্গবাসী। ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী। জাগো বঙ্গবাসী॥ তোরাহত্যা দিতিস যাঁর থানে, আজ সেই দেবতাই কেঁদে ওরেতোদের দ্বারেই হত্যা দিয়ে মাগেন সহায় আপনি আসি। জাগো বঙ্গবাসী॥ মোহের যার নাইকো অন্ত পূজারী সেই মোহান্ত, মা-বোনে সর্বস্বান্ত করছে বেদী-মূলে। তোদেরেপূজার প্রসাদ বলে খাওয়ায় পাপ-পুঁজ ... | 4 | Humanity |
1392 | চাঁদিনীতে | জীবনানন্দ দাশ | বেবিলোন কোথা হারায়ে গিয়েছে,-মিশর-‘অসুর’ কুয়াশাকালো; চাঁদ জেগে আছে আজো অপলক,- মেঘের পালকে ঢালিছে আলো! সে যে জানে কত পাথারের কথা,- কত ভাঙা হাট মাঠের স্মৃতি! কত যুগ কত যুগান্তরের সে ছিল জ্যোৎস্না, শুক্লাতিথি! হয়তো সেদিনো আমাদেরি মতো পিলুবারোয়াঁর বাঁশিটি নিয়া ঘাসের ফরাশে বসিত এমনি দূর পরদেশী প্রিয় ও প্রিয়া! হয়তো তাহারা আমা... | 1 | Love |
802 | গাছ | পূর্ণেন্দু পত্রী | রাজকোষের মতো বোঝেই কুঁড়িতে, পাতায়, শতপুষ্পে, গন্ধের পেখমে। তবু শিকড়ের চোখে আত্মগোপনকারী যোদ্ধার আত্মসমালোচনা। নিজের ভিতরে গভীর কোনো জল-উৎস খুঁজতে খুঁজতে খুঁড়তে খুঁড়তে ক্লান্ত এবং বিপদাপন্ন। কখনো কখনো সোনালি মেঘের শিরা-উপশিরাও তার কাছে করাতের দাঁত। কখনো কখনো মেঘ সে নিজেই। মেঘের ভিতরে নিজেকে দীর্ণ করতেই বানিয়ে চলেছ... | 0 | Miscellaneous |
576 | জানকী-চটি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাত্রে নেমে আসে দুগ্ধধবল পাহাড় জানলার উপরে। ঘরে আলো নেই, কিন্তু সমস্ত আকাশে খেলা করে শুক্লা যামিনীর জ্যোৎস্না। মনে হয়, কস্মিনকালেও কোনো ইঁদুরের ঘাড় বেড়ালের দাঁতে ছিন্ন হয়নি, অথবা সময় কখনও খণ্ডিত হয়নি দণ্ড-মাস-বর্ষের করাতে। এ কি ছবি? রোয়েরিখ যেমন আঁকতেন? তা তো নয়। কার্পাসের মতো লঘু মেঘ জ্যোৎস্নার ভিতরে দিব্য ভে... | 0 | Miscellaneous |
1234 | কে চায় তোমাকে পেলে | মহাদেব সাহা | বলো না তোমাকে পেলে কোন মূর্খ অর্থ-পদ চায় বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণসিংহাসন জয়ের শিরোপা আর খ্যাতির সম্মান, কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণচাঁপা পেলে? তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা কে চায় তাহলে আর মানপত্র তোমার হাতের চিঠি পেলে, তোমার স্নেহের ছায়া পেলে বলো কে চায় বৃক্ষের ছায়া তোমার শুশ্রূষা পেলে কে চায় ... | 1 | Love |
1741 | কুহেলিকা | কাজী নজরুল ইসলাম | তোমরা আমায় দেখ্তে কি পাও আমার গানের নদী-পারে? নিত্য কথায় কুহেলিকায় আড়াল করি আপনারে। সবাই যখন মত্ত হেথায় পান ক’রে মোর সুরের সুরা সব-চেয়ে মোর আপন যে জন স-ই কাঁদে গো তৃষ্ণাতুরা। আমার বাদল-মেঘের জলে ভর্ল নদী সপ্ত পাথার, ফটিক-জলের কণ্ঠে কাঁদে তৃপ্তি-হারা সেই হাহাকার! হায় রে, চাঁদের জ্যোৎস্না-ধারায় তন্দ্রাহারা বিশ্ব-নিখিল,... | 2 | Metaphor |
559 | স্বপ্নে-দেখা ঘরদুয়ার | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | পুকুর, মরাই, সবজি-বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে-নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান্-টান্। ধান খুঁটে খায় চারটে চড়ুই, দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে; কুকুরটা কান খাড়া করে শুনছে, কথা বলছে কারা। পুবের সূর্য পাশ্চিমে দেয় পাড়ি, দুপ... | 0 | Miscellaneous |
53 | লেনিন | সুকান্ত ভট্টাচার্য | লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে। বিদ্যুৎ-ইশারা চোখে, আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন, বিপর্যস্ত ধনতন্ত্র, কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ; - আসে শত্রুজ... | 7 | Policy |
644 | মানুষই মহৎ শিল্প | মহাদেব সাহা | এতো ধ্বনিময় কণ্ঠ আমি কখনো শুনিনি কোনো পাখিদের কাছে কোনো নদী এমন মধুর কলগীতি শোনায়নি আর কোনোদিন যা এই শুনেছি আমি চিরদিন মানুষের মুখে এতো প্রিয় সম্বোধন, এমন হৃদয়বোধ্য ভাষা কেবল মানুষ ছাড়া কারো কাছে পাইনি কখনো! এই যে নীলিমা সেও মানুষের মতো এতো স্নেহ কভু ঝরাবে না এই যে প্রকৃতি সেও কারো দুঃখে হবে না তো এমন কাতর, বুক পে... | 0 | Miscellaneous |
169 | জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী | সুকান্ত ভট্টাচার্য | কত যুগ, কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী; আকাশে মেঘের তাড়াহুড়ো দিকে দিকে বজ্রের কানাকানি। সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালাল আজ। দিন ও রাত্রি হল অস্থির কাজ, আর শুধু কাজ! জনসিংহের ক্ষুদ্ধ নখর হয়েছে তীক্ষ্ণ, হয়েছে প্রখর ওঠে তার গর্জন- প্রতিশোধ, প্রতিশোধ! হাজার হাজার শহীদ ও বীর স্বপ্নে নিবিড় স্মরণে গভ... | 4 | Humanity |
1202 | কেন যাওয়া, কেন আসা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অন্ধকারের মধ্যে জ্বলে ভালবাসা, পাখিটা সব বুঝতে পারে। কেন যাওয়া, গিয়েও কেন ফিরে আসা, নিষেধ কেন চার দুয়ারে। এবং কেন ফোটাও আলোর পরিভাষা খাঁচার মধ্যে, অন্ধকারে। পাখি জানে, ঘরের বাইরে নদী পাহাড় লুঠ করে নেয় সকল সোনা, দূরের দর্জি মেঘে বসায় রূপালি পাড়; দূরে তোমার সায় ছিল না। কিন্তু এই যে চাবির গোছা, এও তো তোমার মস্ত বড় বিড়ম্বন... | 1 | Love |
2180 | বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম) | হুমায়ুন আজাদ | যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি ... | 6 | Patriotic |
351 | নীরা ও জীরো আওয়ার | সুনীল গঙ্গোপাধ্যায় | এখন অসুখ নেই, এখন অসুখ থেকে সেরে উঠে পরবর্তী অসুখের জন্য বসে থাকা। এখন মাথার কাছে জানলা নেই, বুক ভরা দুই জানলা, শুধু শুকনো চোখ দেয়ালে বিশ্রাম করে, কপালে জলপট্টির মতো ঠাণ্ডা হাত দূরে সরে গেছে, আজ এই বিষম সকালবেলা আমার উত্থান নেই, আমি শুয়ে থাকি, সাড়ে দশটা বেজে যায়। প্রবন্ধ ও রম্যরচনা, অনুবাদ, পাঁচ বছর আগের শুরু করা উ... | 0 | Miscellaneous |
882 | বাগানে তার ফুল ফুটেছে | শক্তি চট্টোপাধ্যায় | ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো? একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে। সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া– প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে চাওয়াই।। | 0 | Miscellaneous |
801 | গায়ত্রী মন্ত্রের আলো | পূর্ণেন্দু পত্রী | কবিতা লেখার রাত ভিজে গেছে অঘ্রাণের উদাসীনতায়। সব ক্ষীপ্র অত্যুৎসাহে উদ্যোগে ও কর্মকান্ডে আজ লেগে আছে শিশিরের সাদা ফোঁটা জল বসন্তের গুচ্ছ বীজ। সাদা বালি, লাল বালি বারুদ গুড়োর গুঢ় বালি চরাচর থেকে উড়ে আমাদের জানালার গায়। বিস্ফোরণে পুড়ে পুড়ে বাতাসের নীল কন্ঠনালী তবু ন্যায়-নীতি মেনে কি জানাতে চায় শুনে রাখা ভাল। পায... | 0 | Miscellaneous |
789 | দৈববাণী | পূর্ণেন্দু পত্রী | বৃক্ষ হবো চারপাশে আলোকিত জলের বাঁক জলের গভীরে নারীর সাজবদলের মতো দৃশ্য দৃশ্যের গভীরে সুগম্ভীর ঘন্টাধ্বনি মাতৃজঠর থেকে আমরা শুনে আসছি এই সব দৈববাণী। ব্রাক্ষ্ম মুহুর্তের রাঙা আবীরের মতো আমাদের ভ্রমণ হবে ভূ-পৃষ্ঠময় ঋষিকুমারের মতো আমরা খচিত হবো দুর্লভ প্রবালে নানা রকমের লাল দেয়ালে কালো অক্ষরে নানা রকমের কালো দেয়ালে লাল ... | 0 | Miscellaneous |
502 | দৃশ্যের বাহিরে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সিতাংশু, আমাকে তুই যতো কিছু বলতে চাস, বল। যতো কথা বলতে চাস, বল। অথবা একটাও কথা বলিসনে, তুই বলতে দে আমাকে তোর কথা। সিতাংশু, আমি যে তোর সমস্ত কথাই জেনে গেছি। আমি জেনে গেছি। কী বলবি আমাকে তুই, সিতাংশু ? বলবি যে, ঘরের ভিতরে তোর শান্তি নেই, তোর শান্তি নেই, তোর ঘরের ভিতরে বড়ো অন্ধকার, বড়ো অন্ধকার, বড়ো বেশি অন্ধকার তোর ঘরে... | 0 | Miscellaneous |
1453 | আমার এ প্রেম নয় তো ভীরু | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার এ প্রেম নয় তো ভীরু, নয় তো হীনবল, শুধু কি এ ব্যাকুল হয়ে ফেলবে অশ্রুজল। মন্দমধুর সুখে শোভায় প্রেমকে কেন ঘুমে ডোবায়। তোমার সাথে জাগতে সে চায় আনন্দে পাগল। নাচো যখন ভীষণ সাজে তীব্র তালের আঘাত বাজে, পালায় ত্রাসে পালায় লাজে সন্দেহ-বিহ্বল। সেই প্রচণ্ড মনোহরে প্রেম যেন মোর বরণ করে, ক্ষুদ্র আশার স্বর্গ তাহার দিক সে রসাতল। | 1 | Love |
262 | আজি বসন্ত জাগ্রত দ্বারে | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে। আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো, এই সংগীত-মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো। এই বাহির ভুবনে দিশা হারায়ে দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে। অতি নিবিড় বেদনা বনমাঝে রে আজি পল্লবে পল্লবে বাজে রে-- দূরে গগনে কাহার পথ চাহিয়... | 9 | Nature |
1541 | আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে , আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটার... | 1 | Love |
936 | অবসরের গান | জীবনানন্দ দাশ | শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে ; মাঠের ঘাসের গন্ধ বুকে তার ,- চোখণ ,- তার শিশিরের ঘ্রাণ , তাদের আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান , দেহের স্বাদের কথা কয় ;- বিকালের আলো এসে (হয়তো বা) নষ্ট ক’রে দেবে তার সাধের সময় ! চারিদিকে এখন সকাল,- রোদের নরম রং শিশুর গালের মতো লাল ! মা... | 0 | Miscellaneous |
1759 | নামটা যেদিন ঘুচাবে, নাথ | রবীন্দ্রনাথ ঠাকুর | নামটা যেদিন ঘুচাবে, নাথ, বাঁচব সেদিন মুক্ত হয়ে-- আপনগড়া স্বপন হতে তোমার মধ্যে জনম লয়ে। ঢেকে তোমার হাতের লেখা কাটি নিজের নামের রেখা, কতদিন আর কাটবে জীবন এমন ভীষণ আপদ বয়ে। সবার সজ্জা হরণ করে আপনাকে সে সাজাতে চায়। সকল সুরকে ছাপিয়ে দিয়ে আপনাকে সে বাজাতে চায়। আমার এ নাম যাক না চুকে, তোমারি নাম নেব মুখে, সবার সঙ্গে মিলব সেদি... | 2 | Metaphor |
1687 | অনেক বছর পরে | পূর্ণেন্দু পত্রী | অনেক বছর পরে তোর কাছে এসেছি, মল্লিকা! বহুদিন আপিসের কাজে-কন্মে ডুবুরির মতো বহুদি মেশিনের যন্ত্রপাতি হয়ে বহুদিন বাবুদের গাড়ির টায়ার হয়ে সুদুরে ছিলাম। তোর পাশে চাঁপা ছিল, টগর, ঝুমকো-জবা ছিল। তারা কই ? মারা গেছে ? সে কি ? কবে ? সাতাত্তর সালে ? এত মৃত্যু ঘটে গেল একাত্তর বাহাত্তর তিয়ত্তর সালে এত হত্যা ঘটে গেল চুয়াত্তর পঁচাত... | 2 | Metaphor |
580 | আমার ভিতরে কোনো দল নেই | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমার পিছনে কোনো দল নেই, আমার ভিতরে দলবদ্ধ হবার আকাঙ্ক্ষা নেই, আমি সাদা কালো লাল নীল গাং-গেরুউয়া জাফরান বাদামি হরের রঙের খেলা দেখে যাই। একলা-পথে হাঁটতে-হাঁটতে একলা আমি ঘরে ফিরে যাব। যেতে-যেতে ধুলোবালি জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা আমি রেখে যাই। দেখি শুকনো পাতা উড়ছে হিলিবিলি সন্ধ্যার বাতাসে। আমার পিছনে কেউ নেই এখানে। ... | 0 | Miscellaneous |
1295 | একি অমঙ্গল | পূর্ণেন্দু পত্রী | তোমার হাতে ছুঁচ-সুতোটি আমার হাতে ফুল দেখতে পেয়েই আকাশ জুড়ে হিংসা হুলুস্থুল। তোমার হাতে রঙের বাটি আমার হাতে তুলি দেখতে পেয়েই শুকনো মড়া চোখে জ্বালায় চুলি। তোমার হাতে ধান-দুর্বো আমার হাতে শাঁখ দেখতে পেয়েই আকাশ চিরে শকুন পাড়ে হাঁক। তোমার হাতে জলের ঘাট আমার ঠোঁটে জল দেখতে পেয়েই দৈববাণী: এ কি অমঙ্গল! | 1 | Love |
266 | আজ বারি ঝরে ঝর ঝর | রবীন্দ্রনাথ ঠাকুর | আজ বারি ঝরে ঝর ঝর ভরা বাদরে। আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের 'পরে। আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে ওই ঝড়ে, বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে। অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল, হৃদয়-... | 9 | Nature |
751 | অক্ষরমালার কাছে | পূর্ণেন্দু পত্রী | অক্ষরমালার কাছে নতজানু হয়ে আছি আমি। পুরনো এবং ছেঁড়াখোড়া শাড়ি-জামা-পাজামার বদলে আমার স্ত্রী কিনে থাকেন ঝকঝকে বাসন। মহৎ কিংবা রক্তিম আলোর ভাবনা বেচতে আসে না কোনো ফেরিওয়ালা সুতরাং নিজের হাতেই আমাকে খসাতে হয় নিজের ফাটল, নিজের রক্তপাতের মাজাঘসায় বাসী বাসনকে ঝকঝকে করতে হয় এটো-কাটা সরিয়ে। এইভাবে অক্ষরমালার কাছে নতজান... | 0 | Miscellaneous |
2008 | বিসর্জন | জসীম উদ্দীন | কি করে আদিল সময় কাটাবে? নানা সন্দেহ ভার, দহন বিষের তীর বিঁধাইয়া হানিতেছে প্রাণে তার। সে যেন দেখিছে আকাশ বাতাস সবাই যুক্তি করি, সকিনারে তার পঙ্কিল পথে নিয়ে যায় হাত ধরি। যারে দেখে তারে সন্দেহ হয়, পাড়া প্রতিবেশী জন, সকিনার সাথে কথা কহিলেই শিহরায় তার মন। ঘরের বাহির হইতে সে নারে; পলকে আড়াল হলে, এই পাপিয়সী আবার ডুবি... | 3 | Separation |
1651 | একটি বিষণ্ন চিঠি, মাকে | মহাদেব সাহা | তোমাকে ডাকার মাগো বড়ো ইচ্ছা করে বড়ো সাধ জাগে আজ মা তোমাকে একবার ডেকে কথা বলি কিন্তু কেন উত্তর মেলে না, নৈঃশব্দ্য আমাকে বিদ্ধ করে? আমি তো করিনি কোনো দোষ, না বলে যাইনি কোনোখানে তোমার অবাধ্য হয়ে একাকী নদীতে নেমে কাটিনি সাঁতার, তবু কেন অযথা এমন ক্ষমাহীন ক্রোধে তুমি ফিরিয়েছো মুখ? এমন তো হয়নি কখনো ঘরে ফিরে তোমাকে ডেকেও আমি প... | 2 | Metaphor |
157 | দুঃসময়ে আমার যৌবন | হেলাল হাফিজ | মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই। | 10 | War |
1363 | তুচ্ছ, তুচ্ছ এইসব | শক্তি চট্টোপাধ্যায় | তুচ্ছ এইসব–এই জানালা কপাট গোরস্থান তুচ্ছ, তুচ্ছ এইসব, ভালোবাসা, ভালো-মন্দে বাসা তুচ্ছ, তুচ্ছ, এইসব জানালা কপাট গোরস্থান… তারপর, কে আছো মন্দিরে? মন্দিরে ভিতে কি ফড়িং? ভালোবাসা মানে এক হিম অন্ধকার খুঁজে নিয়ে পুঁতে ফেলা অশ্লীল ডালিম তারপর, কে আছো মন্দিরে? আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে… | 1 | Love |
1498 | তুই কি আমার দুঃখ হবি? | আনিসুল হক | তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নীচে কালো ছায়া। সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময়... | 1 | Love |
958 | এ লেডী উইথ এ ল্যাম্প | জসীম উদ্দীন | গভীর রাতের কালে, কুহেলী আঁধার মূর্ছিত প্রায় জড়ায়ে ঘুমের জালে। হাসপাতালের নিবিয়াছে বাহি; দমকা হাওয়ার ঘায়, শত মুমূর্ষু রোগীর কাঁদন শিহরিছে বেদনায়। কে তুমি চলেছ সাবধান পদে বয়স-বৃদ্ধা-নারী! দুই পাশে তব রুগ্ন-ক্লিন্ন শুয়ে আছে সারি সারি। কাহার পাখাটি জোরে চলিতেছে, বালিশ সরেছে কার, বৃষ্টির হাওয়া লেগেকার গায়ে শিয়রে... | 0 | Miscellaneous |
520 | নীরক্ত করবী | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমরা দেখি না, কিন্তু অসংখ্য মানুষ একদিন পূর্বাকাশে সেই শুদ্ধ উদ্ভাস দেখেছে, যাকে দেখে মনে হতো, নিহত সিংহের পিঠে গর্বিত পা রেখে স্বর্গের শিকারী দাঁড়িয়েছে। আমরা এখন সেই উদ্ভাস দেখি না। এখন রোদ্দুর দেখে মনে হয়, রোদ্দুরের পেটে এখন আঁধার রয়ে গেল। যেহেতু উদরে অম্ল, রক্তে বমনের ইচ্ছা নিয়ে তবুও সহাস্যে হাঁটে সুবেশ যুবক, য... | 0 | Miscellaneous |
1245 | এই জীবনে | মহাদেব সাহা | এই জীবনে হবে না আর মূলে যাওয়া, চুড়োয় ওঠা- কাটবে জীবন পাদদেশে, পাদমূলে; খুব ভেতরে প্রবেশ করা হবে না আর এই জীবনে হবে না আর ভেতর মধু ফের আহরণ, হবে শুধুই ওপর ছোঁয়া, ওপর দেখা। এই জীবনে হবে না আর তোমার নিবিড় স্পর্শ পাওয়া, হবে না এই নদী দেখা, জলাশয়ের কাছে যাওয়া, একটিবার তোমায় নিয়ে হ্রদের জলে একটু নামা- হবে না আর পৌঁ... | 1 | Love |
829 | অভ্রপুষ্প | মলয় রায়চৌধুরী | মোচড়খোলা আলোয় আকাশকে এক জায়গায় জড়ো করে ফড়িং-ফোসলানো মুসুরিক্ষেতে বক্তৃতা দিচ্ছিলেন বোলডার-নিতম্ব কবি মরাবাতাসের বদবুমাখা কন্ঠস্বরে ঝরছিল বঁড়শিকেঁচোর কয়েলখোলা গান থেকে এক-সিটিঙে সূর্যের যতখানি রোজগার শেষ হয়ে যায় মধু দিয়ে সেলাই করা মৌচাকে মোতায়েন জেড ক্যাটাগরির ভোঁদড়ের খলিফা-আত্মা সামলাতে প্রদূষণ বিরোধীদের দ... | 0 | Miscellaneous |
2088 | রাজকাহিনী | শামসুর রাহমান | ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য! পথে-ঘাটে-ভেড়ার পাল। চাষীর গরু, মাঝির হাল, ঘটি-বাটি, গামছা, হাঁড়ি, সাত-মহলা আছে বাড়ি, আছে হাতি, আছে ঘোড়া। কেবল পোড়া মুখে পোরার দুমুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। ঢ্যাম কুড় কুড় বাজনা বাজে, পথে-ঘাটে সান্ত্রী সাজে। শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার ধামা। বাঁ দিকে ভাই চলতে মানা, সা... | 5 | Children |
52 | অনুভবন | সুকান্ত ভট্টাচার্য | ১৯৪০ অবাক পৃথিবী! অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি। অবাক পৃথিবী! আমরা যে পরাধীন। অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন; অবাক পৃথিবী! অবাক করলে আরো- দেখি এই দেশে অন্ন নেইকো কারো। অবাক পৃথিবী! অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে দেখেছি লিখিত- 'রক্ত খরচ' তাতে। এদেশে জন্মে পদ... | 7 | Policy |
682 | জীবনের পাঠ | মহাদেব সাহা | শুধাই বৃক্ষের কাছে, ‘বলো বৃক্ষ, কীভাবে চলতে হয় কঠিন সংসারে? তুমি তো দেখেছো এই পৃথিবীতে অনেক জীবন; বৃক্ষ বলে, শোনো, এই সহিষ্ণুতাই জীবন’। বলি আমি উদ্দাম নদীকে, বলো, পুণ্যতোয়া নদী, কেমন দেখেছো তুমি মানুষের জীবনযাপন? তুমি তো দেখেছো বহু সমাজ সভ্যতা’; মৃদু হেসে নদী বলে, দুঃখের অপর নাম জীবনযাপন’। যাই আমি কোনো দূর পাহাড়ের ক... | 0 | Miscellaneous |
1839 | বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি | তসলিমা নাসরিন | মানুষের চরিত্রই এমন বসলে বলবে না, বসো না দাঁড়ালে, কি ব্যাপার হাঁটো আর হাঁটলে, ছি: বসো। শুয়ে পড়লে ও তাড়া – নাও উঠো, না শুলে ও স্বষ্তি নেই, একটু তো শুবে ! ওঠ বস করে করে নষ্ঠ হচ্ছে দিন এখনো মরতে গেলে বলে ওঠে – বাঁচো না জানি কখন ও বাঁচতে দেখলে বলে উঠবে – ছি: মরো বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি। | 2 | Metaphor |
172 | দরোজা | দেওয়ান মমিনুল মউজদীন | শীতের শহর ঘুরে প্রতিটি শীতার্ত দরোজায় কড়া নেড়ে যাই দরোজা খোলে না । একটি কুৎসিত হাত যদি খুলে দিতো আবদ্ধ কপাট একজোড়া অন্ধ চোখও নীমিলিত বিপন্ন পাতায় সহানুভূতির নম্র কেশর ওড়াতো একজোড়া বোবা ঠোঁটও যদি কাঁপতো না বলা কিছু শব্দের তাড়ায়! তবু জানি এই পোড়া গ্রহে মোহন বন্দিত্ব নিয়ে একটি বাড়ানো হাত হোক সে বিষণ্ণ ম্লান বি... | 4 | Humanity |
1073 | বলিল অশ্বত্থ সেই | জীবনানন্দ দাশ | বলিল অশ্বত্থ ধীরে: কোন্ দিকে যাবে বলো- তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা, ছিলে কত কাছে; ম্লান খোড়ো ঘরগুলো-আজও তো দাঁড়ায়ে তারা আছে এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন্ দিকে কোন্ পথে ফের তোমরা যেতেছ চলে পাই নাকো টের! বোঁচাকা বেঁধেছ ঢের-ভোলো নাই ভাঙা বাটি ফুটা ঘটিটাও; আবার কোথায় যেতে চাও? পঞ্চাশ বছরও হায় হয় ... | 0 | Miscellaneous |
544 | তৈমুর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাজপথে ছিন্ন শব, ভগ্নদ্বার প্রাসাদে কুটিরে নির্জন বীভৎস শান্তি, দলভ্রষ্ট আহত অশ্বের চকিত খুরের শব্দ, মুমূর্ষুর আর্তকণ্ঠ, ফের ভৌতিক স্তব্ধতা। শূন্য মসজিদের গম্বুজে খিলানে রাত্রির নিঃসঙ্গ ছায়া নামে। প্রাণ-যমুনার তীরে মৃত্যুর উৎসব সাঙ্গম বিহঙ্গ-হৃদয় ছিন্নপাখা। নগরে গ্রামে ও গঞ্জে মসজিদে মন্দিরে সর্বখানে দুরন্ত তাতার-দস্... | 0 | Miscellaneous |
503 | জুনের দুপুর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | উপর থেকে নীচে তাকাও, দ্যাখো, ছায়াছবির মতোই হঠাৎ চোখের সামনে থেকে এরোড্রমটা দৌড়ে পালায় পৃথিবী যায় বেঁকে। রইল পড়ে দশটা-পাঁচটা, ঝাঁকড়া-মাথা মেপ্ল গাছটা, চওড়া-ফিতে রাস্তাটা আর নদীর নীলচে শাড়ি, ফুলের বাগান, গির্জে, খামার, ছক-কাটা ঘরবাড়ি। উপর থেকে নীচে তাকাও, দ্যাখো, লক্ষ লক্ষ টুকরো দৃশ্য নতুন করে ভেঁজে একটি অসীম র... | 0 | Miscellaneous |
923 | কবি | জীবনানন্দ দাশ | ভ্রমরীর মতো চুপে সৃজনের ছায়াধূপে ঘুরে মরে মন আমি নিদালির আঁখি, নেশাখোর চোখের স্বপন! নিরালায় সুর সাধি,- বাঁধি মোর মানসীর বেণী, মানুষ দেখেনি মোরে কোনোদিন,- আমারে চেনেনি! কোনো ভিড় কোনোদিন দাঁড়ায়নি মোর চারিপাশে,- শুধায়নি কেহ কভু-‘আসে কি রে,- সে কি আসে-আসে!’ আসেনি সে ভরাহাটে-খয়াঘাটে-পৃথিবীর পসরায় মাঝে, পাটনী দেখেনি ... | 0 | Miscellaneous |
131 | স্বপ্নপ্রোথিত সত্তা | মহাদেব সাহা | আমার স্বপ্নকে কারা রাত্রিদিন এমন পাহারা দিয়ে ফেরে মনে হচ্ছে এই একগুচ্ছ স্বপ্নকে নিয়ে তারা অধিক চিন্তিত শলা-পরামর্শে ব্যস্ত, গেরিলারও চেয়ে বেশি ভীত আমার স্বপ্নকে নিয়ে তারা; মাইনেরও চেয়ে বেশি ক্ষতিকর একগুচ্ছ সোনালি স্বপ্নের ডালপালা তাই তারা সর্বদা শঙ্কিত এই বক্ষলগ্ন স্বর্ণচাঁপাগুলিকে নিয়েই। তারাও কি জানে এই স্বপ্নগ... | 10 | War |
2027 | প্রত্যাশা | তসলিমা নাসরিন | কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে। অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল। আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে। তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে তুমি অভুক্ত, অথচ তোমার সম্পদ খ... | 3 | Separation |
1466 | হেথা যে গান গাইতে আসা আমার | রবীন্দ্রনাথ ঠাকুর | হেথা যে গান গাইতে আসা আমার হয় নি সে গান গাওয়া-- আজো কেবলি সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজো ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়া। আমি দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী, কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি। আমার দ্বা... | 1 | Love |
1027 | এ লাশ আমরা রাখবো কোথায় | হুমায়ুন আজাদ | এ লাশ আমরা রাখবো কোথায় ? তেমন যোগ্য সমাধি কই ? মৃত্তিকা বলো, পর্বত বলো অথবা সুনীল-সাগর-জল- সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই ! তাইতো রাখি না এ লাশ আজ মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে, হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই। | 0 | Miscellaneous |
1139 | শুয়ে শুয়ে | তসলিমা নাসরিন | আমার সঙ্গে শোবে এসো, তোমার উরুতে আমি আমার মাথাটি রাখছি, আর আমার কাত হয়ে শোওয়া কোমরের খাঁজে তোমার বাহু রাখো, এভাবে ভাই বোনের মত, বোন বোনের মত, টোনাটুনির মত, সুকসারীর মত, পেঙ্গুইন দম্পতির মত চলো শুয়ে থাকি। শুয়ে শুয়ে কবে কোন শিশুকালে দুপুরের পুকুরে হাঁসের সাঁতার দেখেছিলে, একটি বাচ্চা হাঁস পথ হারিয়ে কাঁদছিল, ওকে তুলে নিয়ে ... | 1 | Love |
534 | নিজের কাছে প্রতিশ্রুতি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | বলেছিলে, দেবেই দেবে। আজ না হোক তো কাল, না হোক তো পরশু দেবে। আলোর পাখি এনে দেবে! তবে কেন এখন তোমার এই অবস্থা? কথা রাখো, উঠে দাঁড়াও, আবার দীর্ঘ বাহু বাড়াও আলোর দিকে। আকন্দ ফুল মুখে রেখে ধুলোর মধ্যে শুয়ে আছ, এই কি তোমার কথা রাখা? আমি তোমার দুই জানুতে নতুন শক্তি ঢেলে দিলাম, আবার তুমি উঠে দাঁড়াও। আমি তোমার ওষ্ঠ থেকে শুষ... | 0 | Miscellaneous |
1322 | ঝুলন | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি পরানের সাথে খেলিব আজিকে মরণখেলা নিশীথবেলা। সঘন বরষা, গগন আঁধার, হেরো বারিধারে কাঁদে চারি ধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা; বাহির হয়েছি স্বপ্ন-শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো, পবনে গগনে সাগরে আজিকে কী কল্লোল, দে দোল্ দোল্। পশ্চাৎ হতে হা হা ক'রে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষশিশুর অট্টরোল। আকাশে পা... | 1 | Love |
55 | চারাগাছ | সুকান্ত ভট্টাচার্য | ভাঙা কুঁড়ে ঘরে থাকি: পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে; সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়, আমি তাই চেয়ে চেয়ে দেখি। চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি- এ অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেল... | 7 | Policy |
1881 | আগ্নেয়াস্ত্র | নির্মলেন্দু গুণ | পুলিশ স্টেশনে ভিড়,আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ, যেন দরগার স্বীকৃত মানৎ; টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র,আমি ... | 2 | Metaphor |
713 | বেঁচে আছি স্বপ্নমানুষ | মহাদেব সাহা | আমি হয়তো কোনোদিন কারো বুকে জাগাতে পারিনি ভালোবাসা, ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের শিকড়ে একটু জল- ফোটাতে পারিনি কারো একটিও আবেগের ফুল আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি; আমার হয়তো কোনো প্রেমিকা ছিলো না, বন্ধু ছিলো না, ঘরবাড়ি, বংশপরিচয় কিচ্ছু ছিলো না, আমি ভাসমান শ্যাওলা ছিলাম, শুধু স্বপ্ন ছিলাম; কারো প্রেমিকাকে... | 0 | Miscellaneous |
2188 | লোকসংগীত | পূর্ণেন্দু পত্রী | লোকসংগীতে মেলে জীবনের ভাষা মানুষের কথা শুনি লোকসংগীতে নির্ভীক কোনো কবিকন্ঠের গান ম্রিয়মাণ মন জাগায় আচন্বিতে। যুলে ফলে জলে তরঙ্গায়িত দেশ গ্রীষ্ম বর্ষা শরতে কি শোভা মাখে, দরদী বোনেরা ভাইকে বিজয়ী করে যমের দুয়ারে কাঁটা দেয় লাখে লাখে। লাজবতী বৌ দু’বেলা উপোসে ধুঁকে স্বামীকে মাতায় খুশীর অন্নদানে অনাহারী চোখে কত রাত জনন... | 6 | Patriotic |
1012 | রাশান রোলেট | হুমায়ূন আহমেদ | টেবিলের চারপাশে আমরা ছ'জন চারজন চারদিকে ; দু'জন কোনাকুনি দাবার বোড়ের মত খেলা শুরু হলেই একজন আরেকজনকে খেয়ে ফেলতে উদ্যত । আমরা চারজন শান্ত, শুধু দু'জন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে । তাদের স্নায়ু টানটান। বেড়ালের নখের মত তাদের হৃদয় থেকে বেরিয়ে আসবে তীক্ষ্ম নখ । খেলা শুরু হতে দেরি হচ্ছে, আম্পায়ার এখনো আসেনি। খেলার সরঞ্জ... | 0 | Miscellaneous |
1136 | কাঁপন ১৫ | তসলিমা নাসরিন | সাঁতার কাটতে আসছো না যে! ব্যস্ত বুঝি কাজে? যুবক তুমি কাকে দিচ্ছ ফাঁকি! ভাটির দিন তো শেষ হয়েছে আমার, জোয়ার শুধু বাকি।' | 1 | Love |
836 | যেখানেই যাই | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | যেখানেই যাই, যে-বাড়িতে কড়া নাড়ি, কেউই দেয় না সাড়া, সব রাস্তাই ফাঁকা, সাত-তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে পাড়া। সেখানেই যাই, ঘুমিয়ে রয়েছে আজ সবার কাছে ও দূরে, অথচ আমার কড়া নাড়বারই কাজ পাড়ায়-পাড়ায় ঘুরে। | 0 | Miscellaneous |
488 | সান্ধ্য তামাশা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হা-রে হা-রে হা-রে, দ্যাখো, হা-রে, কী জমাট সান্ধ্য তামাশায় আকাশের পশ্চিম দুয়ারে সূর্য তার ডুগডুগি বাজায়। টকটকে আগুনে জ্বেলে দিয়ে আকাশের শান্ত রাজধানী শূন্যে ও কে দিয়েছে উড়িয়ে রক্তরং সতরঞ্জখানি। দ্যাখো রে পুঞ্জিত মেঘে-মেঘে চিত্রিত অলিন্দে ঝরোকায় রঙের সংহত ছোঁয়া লেগে সারি বেঁধে ও কারা দাঁড়ায়। হা-রে হা-রে হা-রে,... | 0 | Miscellaneous |
742 | তোমাদের প্রত্যাশা এবং পতাকা | পূর্ণেন্দু পত্রী | তোমাদের প্রত্যাশাকে এখনো পরিয়ে দিতে পারিনি ঠিক রঙের জামা, দিগন্তের যেদিকে আঙুল দেখিয়েছিলে তোমাদের পতাকা এখনো পৌঁছিয়ে দিতে পারিনি সেখানে। হাঁটতে হাঁটতে হাঁপ ধরেছে বুকে গোপন চুরির ঘাগুলো এখনো দগদগে। একটু জিরোচ্ছি। এইতো ঘুম ভাঙল আকাশের চোখে এখনো পিচুটি। মুখ ধুয়ে, দাঁত মেজে, আলোয় কুলকুচি করে ঠিকঠাক হয়ে নিক। অরশ্যের শ... | 0 | Miscellaneous |
1482 | একসময় ইচ্ছে জাগে, এভাবেই | আবুল হাসান | একসময় ইচ্ছে জাগে, মেষপালকের বেশে ঘুরিফিরি; অরণ্যের অন্ধকার আদিম সর্দার সেজে মহুয়ার মাটির বোতল ভেঙ্গে উপজাতি রমণীর বল্কল বসন খুলে জ্যোৎস্নায় হাঁটু গেড়ে বসি- আর তারস্বরে বলে উঠি নারী, আমি মহুয়া বনের এই সুন্দর সন্ধ্যায় পাপী, তোমার নিকটে নত, আজ কোথাও লুকানো কোনো কোমলতা নেই, তাই তোমার চোখের নীচে তোমার ভ্রুর নীচে তোমার... | 1 | Love |
1162 | নীরার জন্য কবিতার ভূমিকা | সুনীল গঙ্গোপাধ্যায় | এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি, নীরা এ-কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে একমুহূর্ত ভাবলে কে তোমার কথা মনে করছে এত রাত্রে–তখন আমার এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কম ড্যাস রেফ্ ও রয়ের ফুট্কি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে, তোমার আধোঘুমন্... | 1 | Love |
1173 | এক একদিন উদাসীন | সুনীল গঙ্গোপাধ্যায় | এমনও তো হয় কোনোদিন পৃথিবী বন্ধবহীন তুমি যাও রেলব্রীজে এক- ধূসর সন্ধ্যায় নামে ছায়া নদীটিও স্থিরকায়া বিজনে নিজের সঙ্গে দেখা। ইস্টিশানে অতি ক্ষীণ আলো তাও কে বেসেছে ভালো এত প্রিয় এখন দ্যুলোক হে মানুষ, বিস্মৃত নিমেষে তুমিও বলেছো হেসে বেঁচে থাকা স্বপ্নভাঙা শোক! মনে পড়ে সেই মিথ্যে নেশা? দাপটে উল্লাসে মেশা অহঙ্কারী হাতে তরবারী... | 1 | Love |
1594 | চাঁদনী-রাতে | কাজী নজরুল ইসলাম | কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে, হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে! তৃতীয়া চাঁদের "সাম্পানে" চড়ি চলিছে আকাশ প্রিয়া, আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া। তৃতীয়া চাঁদের বাকি "তের কলা" আবছা কালোতে আঁকা নীলিম-প্রিয়ার নীলা "গুল রুখ" অব-গুণ্ঠনে ঢাকা। সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী, সেহেল... | 1 | Love |
1530 | প্রতীক্ষা | রফিক আজাদ | এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে- কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো… এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি- হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রো একসঙ্গে বেরুবো।” এক শনিবার রাতে খুব ক্যা... | 1 | Love |
337 | উৎসর্গ | রবীন্দ্রনাথ ঠাকুর | উইলি পিয়র্সন্ বন্ধুবরেষু আপনারে তুমি সহজে ভুলিয়া থাক, আমরা তোমারে ভুলিতে পারি না তাই। সবার পিছনে নিজের গোপনে রাখ, আমরা তোমারে প্রকাশ করিতে চাই। ছোটোরে কখনো ছোট নাহি কর মনে, আদর করিতে জান অনাদৃত জনে, প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য, তোমারে আদরি আপনারে করি ধন্য। স্নেহাসক্ত শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর | 0 | Miscellaneous |
1882 | মানুষ | নির্মলেন্দু গুণ | আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় । আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেকদিন বরফমাখা জল খাই না । কী করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি, সকালবেল... | 2 | Metaphor |
924 | আলেয়া | জীবনানন্দ দাশ | প্রান্তরের পারে তব তিমিরের খেয়া নীরবে যেতেছে দুলে নিদালি আলেয়া! -হেথা, গৃহ-বাতায়নে নিভে গেছে প্রদীপের শিখা, ঘোমটায় আঁখি ঘেরি রাত্রি-কুমারিকা চুপে চুপে চলিতেছে বনপথ ধরি! আকাশের বুকে বুকে কাহাদের মেঘের গাগরী ডুবে যায় ধীরে ধীরে আঁধার- সাগরে! ঢুলু-ঢুলু তারকার নয়নের’ পরে নিশি নেমে আসে গাঢ়,-স্বপন-সঙ্কুল! শেহালায় ঢাকা... | 0 | Miscellaneous |
395 | জল বাড়ছে | সুনীল গঙ্গোপাধ্যায় | কেউ জানে না, গোপন- গোপনে জল উঠছে জল বাড়ছে তিস্তায়, জল বাড়ছে তোর্সা রাইডাক কালজানি নদীতে জল বাড়ছে, জল বাড়ছে, শুকনো নদীগুলো এখন উন্মাদিনী নেমে আসছে পাহাড়ী ঢল, ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত, ভেঙে পড়ছে চা-বাগান ডুবছে গ্রাম, চুয়াপাড়া, হাসিমারা, বাকসাদুয়ার জল বাড়ছে মহানন্দায়, জল বাড়ছে পুনর্ববা নাগর এবং কালিন্দীতে ক্রু... | 0 | Miscellaneous |
385 | আরও নিচে | সুনীল গঙ্গোপাধ্যায় | সিংহাসন থেকে একটু নিচে নেমে, পাথরের সিঁড়ির উপর বসে থাকি একা, চিবুক নির্ভরশীল চোখ লোকচক্ষু থেকে দূরে। ‘সম্রাটের চেয়ে কিছু কম সম্রাটত্ব’ থেকে ছুটি নিয়ে আজ হলুদ দিনাবসানে পরিকীর্ণ শব্দটির মোহে মাটির মানুষ হতে সাধ হয়। এক-একদিন একরকম হয়। আমার চোখের নীচে কালো দাগ ব্যান্ডেজের মধ্যে একটা পোকা ঢুকলে যে-রকম জাদুদন্ডসম কোনো ... | 0 | Miscellaneous |
2004 | দূরে আছো দূরে | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে- উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ, পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি। তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই। যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ, পেয়েছো কিনারাহীন আগুনের নদী। শরীরের তীব্রতম গভীর উল্লাসে তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি- তোমার তোমাকে আমি ছুঁতে প... | 3 | Separation |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.