text
stringlengths
1
58.1k
label
int64
0
12
আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীর ও চিত্রনায়িকা পরীমণি, বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলামসহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে এদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। বুধবার বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে পরীমণির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ রয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া। জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য পর্যালোচনায় কোনো অসঙ্গতি পেলে আইন-শৃঙ্খলাবাহিনী পরবর্তী ব্যবস্থা নেবে। শিগগিরই আরও অনেকের তথ্য চাওয়া হবে বলে জানা গেছে। বিডি প্রতিদিন/আরাফাত
6
প্রশ্ন: শুরুতেই আপনাকে অভিনন্দন। আপনার অধীনে প্রথমবার আফ্রিকান ন্যাশনস কাপে অংশ নিয়ে বাজিমাত করেছে গাম্বিয়া। উঠলেন টুর্নামেন্টের নক আউট পর্বে। এবার কত দূরে যাওয়ার লক্ষ্য আপনার?সেইন্টফিট: চেষ্টা তো করবই। গত আসরেও আমরা দ্বিতীয় রাউন্ডে আটকে গিয়েছিলাম। তবু আমরা খুশি ছিলাম। শেষ আটে যেতে হলে আমাদের সবটুকু নিংড়ে দিতে হবে (গিনিকে হারিয়ে পরশু শেষ আট নিশ্চিত করেছে গাম্বিয়া)।প্রশ্ন: আপনাকে আমরা চিনেছি বাংলাদেশে কাজ করেছেন বলে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯০-এর ওপরে থাকা বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা কী ভেবে নিয়েছিলেন তখন?সেইন্টফিট: অনেক আগে থেকেই এশিয়ান ফুটবলে কাজ করার আগ্রহ ছিল আমার এবং বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম।প্রশ্ন: খুব অল্প সময়ে ছিলেন, তবু বাংলাদেশে ফুটবল নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?সেইন্টফিট: বাংলাদেশে মাত্র তিন মাস কাজ করেছি। ওখানে কাজ করে ভালো লেগেছিল। তবে অল্প সময়ের মধ্যে বিএফএফ (বাংলাদেশ ফুটবল ফেডারেশন), কোচিং স্টাফ এবং খেলোয়াড়েরা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, সেটা উপভোগ করেছি। বাংলাদেশে তরুণ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছেন, যাঁদের ভবিষ্যৎ খুব ভালো।প্রশ্ন: বাফুফে কি আপনাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল?সেইন্টফিট: আমাকে নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল না। তবে আমার থেকে যাওয়ার ইচ্ছে ছিল। তারা আমাকে যাচাই করতে চেয়েছিল। কিন্তু একজন কোচকে তিন মাসেই বিচার করতে পারেন না। আমার কাছে সময়টা পর্যাপ্ত মনে হয়নি। লম্বা সময় কাজ না করে কোনো কোচই সফল হবে না। ভালো একটা দল তৈরি করার পর ফল আশা করতে পারেন। এত দ্রুত সময়ে সাফল্য আশা করা বোকামি ছাড়া কিছুই নয়।প্রশ্ন: কিন্তু আপনি তো বাফুফের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তিতেই এসেছিলেন।সেইন্টফিট: হ্যাঁ, এসেছিলাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না। একটা দলকে দল হিসেবে তৈরি করতে সময় লাগে। চেষ্টা করেছিলাম ভালো কিছুর। তারা (বাফুফে) আমার ওপর আস্থা রাখতে পারেনি।প্রশ্ন: বাংলাদেশ দল নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা ছিল?সেইন্টফিট: হ্যাঁ, নিশ্চয়ই। আমি দীর্ঘ মেয়াদে থাকতে চেয়েছিলাম। তখনকার বাস্তবতায় ইতিবাচক ফল পাওয়া কঠিন ছিল। তবে মনে হয় না একেবারে খারাপ করেছি। আপনি বিশ্বের বড় বড় কোচকে দেখুন। বেশির ভাগই প্রয়োজনীয় সুযোগের পর সাফল্য পেয়েছেন।প্রশ্ন: বাংলাদেশ দলের ঘাটতি কোথায়? কেন র্যাঙ্কিংয়ে দৃশ্যমান উন্নীত হচ্ছে না?সেইন্টফিট: বেশি বেশি ম্যাচ খেলা দরকার। আমার জানা মতে বাংলাদেশের জন্য এই সুযোগটা কম। শুনেছিলাম এর মাঝে তাঁরা নির্বাসিতও হয়েছিল। সবচেয়ে কঠিন ব্যাপারটি হচ্ছে, তাদের প্রকৃত স্কোরার নেই। একটা দলের উন্নতিতে এটা খুব প্রয়োজন। নতুন ফুটবলারদের উঠে আসাটাও গুরুত্বপূর্ণ। দলের কিছু খেলোয়াড় বিদেশি লিগে খেললে সেটার সুফল পাওয়া যায়। বাংলাদেশে তেমন ফুটবলার পাওয়া কঠিন।প্রশ্ন: বাংলাদেশ ফুটবলের উন্নতিতে আপনার পরামর্শ কী?সেইন্টফিট: বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। এই জায়গায় তাদের ঘাটতি আছে। তারা কম সময়ে সাফল্য চায়। আধুনিক ফুটবলে এটা কঠিন একটা ব্যাপার। আপনাকে নিয়মিত ক্যাম্প করতে হবে এবং বেশি বেশি ম্যাচ খেলতে হবে। না হলে আপনি এগোতে পারবেন না। আপনাকে আধুনিক ফুটবলের চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে।প্রশ্ন: আপনি তিনটি ভিন্ন মহাদেশে কোচিং করিয়েছেন। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ান ফুটবলে সাদৃশ্য এবং পার্থক্য কোথায়?সেইন্টফিট: এক দেশের সঙ্গে আরেক দেশের তুলনা করতে পারবেন না। সংস্কৃতি আলাদা। তবে আমার কাছে মনে হয়, ইউরোপিয়ান ফুটবল অনেক গোছানো। মালটাতে দেখেছি সবাই কৌশলটাকে বেশি প্রাধান্য দেয়। এশিয়ান ফুটবলে, বিশেষ করে উপমহাদেশের দলগুলো শরীরী ফুটবলে বেশি অভ্যস্ত। আফ্রিকান ফুটবলেও শারীরিক ফুটবলটা থাকে, একই সঙ্গে কৌশলটাও কাজে লাগাতে চায় তারা। সবকিছুরই সুবিধা এবং সীমাবদ্ধতা আছে।প্রশ্ন: ভবিষ্যতে যদি বাংলাদেশে ফেরার প্রস্তাব দেওয়া হয়, কী করবেন?সেইন্টফিট: ওখানে কাজ করে আমার ভালো লেগেছে। বাংলাদেশের খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের খুব মিস করি। ভবিষ্যতে সুযোগ এলে কেন নয়? কখনোই জানেন না, হয়তো আমি ফিরতে পারি। ফুটবল এমনই। আপনাকে কোথায় নিয়ে যাবে বলতে পারবেন না। তবে আবার বলছি সফল হতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই।প্রশ্ন: কিন্তু আপনার কোচিং ক্যারিয়ারেই তো দীর্ঘমেয়াদি বিষয়টির উপস্থিতি কম। গাম্বিয়াতেই সবচেয়ে বেশি সময় (প্রায় চার বছর) ধরে আছেন। এর আগে কেন কোথাও থিতু হতে পারেননি?সেইন্টফিট: ওই যে বললাম ফুটবল আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন না। কোচদের কাজ কোচিং করানো, খেলোয়াড়দের ভেতরের আগুনটা জ্বালিয়ে দেওয়া। কিন্তু সবাই ফল চায়। যেটা বেশি গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের ওপর নির্ভর করে কোচের সাফল্য। ফুটবলে বিশ্বের বিখ্যাত অনেক কোচ আছেন যারা অনেক দলকে কোচিং করিয়েছেন। ফুটবল এখন আগের জায়গায় নেই। কয়েক বছর যাওয়ার পর সংগঠকদের মনে হয় এখন কোচ পাল্টানো দরকার। ফুটবলে উত্থান-পতন থাকবে এটাই স্বাভাবিক। সেটা কোচ, খেলোয়াড় যে কারও ক্ষেত্রেই হতে পারে। দিন শেষে নিজের কাজটা ঠিকঠাক করতে পারছি কি না, এই চ্যালেঞ্জটা নিয়েই এগোতে চাই।
6
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়া পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফ মাসুদ বাবু (আনারস প্রতীক) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৩৯৯। তার প্রতিদ্বন্ধী প্রার্থী সোহাগ রনি ( নৌকা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট। বিডি প্রতিদিন/নাজমুল
6
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। শুক্রবার সন্ধ্যায় একটি মিছিল বাটাসিগন্যাল মোড় থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, এমদাদুল হক রয়েল, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, ইকরামুল হক নয়ন, শাহাদাত হোসেন মানিক, আরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, শোয়েবুর রহমান শোয়েব, বিপ্লব পাটোয়ারী, মাহবুবুর রহমান, আবু জায়েদ পাটোয়ারী, শামীম আকন, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ, মোঃ আহাদুল ইসলাম আহাদ, শাহ আলম, মোঃ আকলাতুল আনাম, রবিউল আউয়াল শুভ, হাসান ভুইয়া, অর্থ সম্পাদক আবদুল কাইউম রুপম, পাঠাগার সম্পাদক তানজিল আহমেদ রাসেল, ক্রিয়া সম্পাদক কবির সিকদার, সহ দফতর সম্পাদক গোলাম রাব্বানী, সহ প্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহ আইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহ ক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহ স্বাস্থ্য সম্পাদক মিলন হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক এমএ হান্নান, সহ সমাজসেবা সম্পাদক মোঃ হোসাইন, সহ সম্পাদক এবি সিদ্দিক, সরদার মোহাম্মদ আলী, মোঃ শরিফুল ইসলাম, মো. শুভ, সদস্য মাসুদ রানা, রুবেল হোসেন, রাকিবুল হাসান ডালিম, মোঃ হাবিবুর রহমান সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
6
পাবনা জেলার ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন। নিখোঁজ কলেজছাত্রের ১০ টুকরো মরদেহ উদ্ধারের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে এই পুরস্কার ও পদক দেওয়া হয়েছে।রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে 'মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভা ও প্যারেড অনুষ্ঠান'-এ একমাত্র এসআই হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার ও পদক তুলে দেন।এসআই নিয়োগ পরীক্ষা পেছালঅনুষ্ঠানে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ), বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে আজ সোমবার সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আতিকুল ইসলাম বহুল আলোচিত নিখোঁজ কলেজছাত্রের ১০ টুকরো লাশের আসামিকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারে দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। আসামি শনাক্ত না হলে আমরা হয়তো পরবর্তীতে ডিএনএ পরীক্ষা করেও কিছু করতে পারতাম না। পুলিশ সুপার তাঁকে পুরস্কার দিয়ে যথার্থ মূল্যায়ন করেছেন।পুলিশ সদস্যের মালা জনপ্রতিনিধির গলায়পুরস্কারপ্রাপ্ত আতিকুল ইসলাম বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় যেন দেশের জন্য আরও ভালো অবদান রাখতে পারি সেই চেষ্টা চলবে।আরও পড়ুন:এসআই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবেবেকার স্বামীকে দিয়ে তদন্তকাজ, পিবিআইয়ের এসআই লাভলীকে অব্যাহতিএসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চতায় এসেছে পরিবর্তনচবির ৬৮ শিক্ষার্থী এসআই হলেনদুর্ঘটনা নিয়ে পুলিশকে যা জানালেন সাবেক জেনারেল আজিজের ছেলেআস্থা বাড়ছে ট্যুরিস্ট পুলিশেসিএমপিতে আলোচিত ওসি মহসীন খুলনা রেঞ্জে বদলি
6
টাঙ্গাইলের ভূঞাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নিকরাইল কেন্দ্রের দুইটি কেন্দ্র থেকে ওই ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিষ্কৃত তিনজনের দুইজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আরেকজন কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বহিষ্কৃত দুইজন টাঙ্গাইল সদর এলাকার মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালে ওই ৫ পরীক্ষার্থীর কাছ থেকে নকল পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার করা হয়।
6
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাল অনুমোদন দেখিয়ে করোনা টেস্টের নামে ৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। মঙ্গলবার ধারাবাহিক অভিযানে রাজধানীর তেজগাঁও এলাকা ও ঝালকাঠি জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারই সমকালে বিষয়টি নিয়ে আরেক 'জেকেজি' টিকেএস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নামসর্বস্ব ওই প্রতিষ্ঠানের গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ আলামিন (ম্যানেজিং ডিরেক্টর), আবুল হাসান তুষার (চেয়ারম্যান) ও মোহাম্মদ শাহিন মিয়া (মার্কেটিং ম্যানেজার)। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ট্যাক্স সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল নিয়োগপত্র উদ্ধার করা হয়। বুধবার বেলা ২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত আল-রাজি কমপ্লেক্সের ২য় ফ্লোরকে নিজেদের কার্যালয় সাজিয়ে গত ১১ জুলাই একটি প্রতারক চক্র টিকেএস হেলথ কেয়ার সার্ভিস নামের নামসর্বস্ব একটি প্রতিষ্ঠান বানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি আবেদন করে। ওই আবেদনে বাংলাদেশের ৮টি বিভাগ, ৬৪ টি জেলা, ৪৯২ টি উপজেলা এবং ৪ হাজার ৫৬২টি ইউনিয়নে বিনামূল্যে কভিড টেস্ট করানোর ব্যবস্থা করতে তাদের মোট ৫ হাজার ১২৬ জন সম্মুখ যোদ্ধা প্রস্তুত আছে বলে দাবি করা হয়। যুগ্ম পুলিশ কমিশনার বলেন, ভূঁইফোড় এই প্রতিষ্ঠানের কোনও অস্তিত্ব না থাকায় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় থেকে কভিড টেস্ট, লোক নিয়োগ, ক্যাম্প স্থাপনের কোনও অনুমতি পাবে না বুঝতে পেরে তারা নানা প্রতারণা করে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীনের স্বাক্ষর সীল জাল করে নিজেরাই বুথ স্থাপন, স্যাম্পল কালেকশন, লোক নিয়োগ এবং ক্যাম্পাস স্থাপনের অনুমতি দিয়ে দেয়। এই ভূয়া অনুমতি পত্রের মাধ্যমে তারা ঢাকা এবং ঝালকাঠি জেলার উপজেলা কো-অর্ডিনেটর এবং ইউনিয়নের ফিল্ড অফিসার পদে বিভিন্ন জনকে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নেয়। তিনি আরও বলেন, চক্রটি প্রতিটি ক্যাম্পের ডিলারশিপ দেয়ার জন্য কমপক্ষে ২ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করছিল। একই সঙ্গে বেশ কয়েক লাখ ছাত্র যুবককে ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের নামে আরো কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার স্বপ্ন দেখছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
6
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো মনে করেন, কোনো রাজনৈতিক বিবৃতি দেয়ার অধিকার তার নেই।সম্প্রতি জনসমক্ষে হলুদ রঙের ফিতা পরেছিলেন তার প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।স্পেনের কাতালোনিয়া স্বাধীনতাকামী রাজনৈতিক নেতাদের কারাবন্দী করার প্রতিবাদ জানাতে স্পেনের সাবেক তারকা ফুটবলার গার্দিওলা এটা করেন। বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা
12
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়ে নিলেও সবাইকে মাস্ক পরার নির্দেশনাদিয়েছেন। আজ সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যারা টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া অব্যাহত রাখতে বলেছেন। তিনি জানান, টিকা নিতে যারা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেননি তারা তাদের এনআইডি নিয়ে টিকাকেন্দ্রে গেলে সেখানেও নিবন্ধনের ব্যবস্থা করা হবে। বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
6
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত চার দফা দাবি বাস্তবায়নে নাটোরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে।গতকাল বুধবার দুপুরে কালেক্টরেট ভবনের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে কমিয়ে তিন বছরে রূপান্তর করার সিদ্ধান্ত অযৌক্তিক ও আত্মঘাতী। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার কফিনে শেষ পেরেকটি মারার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশের পাঁচ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি পলিটেকনিকে অধ্যয়নরত চার লাখের বেশি ছাত্র-শিক্ষক চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। শিগগিরই তাঁদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্যসচিব চৌধুরী সাজ্জাদ আরেফিন।
6
বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই তরুণকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটক দুই তরুণ হলেন- ফরিদপুরের ভাঙ্গার হাফেজ আবদুল্লাহ বাদশার ছেলে বশির উল্লাহ সরদার (২১) ও চাঁদপুরের মতলব থানার নলুয়া গ্রামের কাজী নিজাম উদ্দিনের ছেলে কাজী আজহার উদ্দিন আবির (১৯)। আজ শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের (এসপি) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসপি আলী আশরাফ ভূঞা এসব তথ্য জানান। আবির ও বশিরকে আসামি করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, হ্যাকার যুবকদ্বয় ফ্যাবিহ্যাক্সর () ও রুট স্ক্রিপ্ট ( ) ছদ্মনাম ধারণ করে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করা হয়। এরই সূত্রধরে অনুসন্ধানে নামে বগুড়ার সাইবার পুলিশ টিম। বুধবার রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া থেকে এই হ্যাকিংয়ের নেপথ্যে থাকা বশিরকে আটক করা হয়। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার মমিনপাড়া থেকে কাজী আজহার উদ্দিন আবির নামে আরেক হ্যাকারকে আটক করা হয়। জেলার পুলিশ সুপার আরও জানান, আবির ব্ল্যাকওয়েব নামে একটি হ্যাকিংগ্রুপ নিয়ন্ত্রণ করে। বশিরসহ আরো বেশ কিছু তরুণ তার অধীনে কাজ করে থাকে। আবিরের কাছ থেকে জব্দ করা কম্পিউটারে হ্যাকিং সম্পর্কিত ৩৬ গিগাবাইট ফাইল ও ওয়েবসাইট হ্যাকিংয়ের বিভিন্ন টুলস পাওয়া গেছে যোগ করে এসপি আলী আশরাফ ভূঞা। তিনি আরও জানান, তরুণ এই দুই হ্যাকার মাত্র দু'মাসের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ও সরকারি আজিজুল হক কলেজ, পাবনার সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ফেনীর সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট, ঝিনাইদহের সরকারি কে.সি. কলেজ, স্থানীয় সরকার বিভাগের সনদ শাখা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটসহ ২১টি ওয়েবসাইট হ্যাক করে।
6
বিএনপিকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'দয়া করে জনগণের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না। আওয়ামী লীগের জন্ম জনগণের মাধ্যমে। আর বিএনপির জন্ম বন্দুকের নলে ক্যান্টমেন্টে।' শনিবার দুপুরে ঘিওর উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনের পর জেলা পরিষদ আয়োজিত জনপ্রতিনিধি ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলজিআরডিমন্ত্রী বলেন, 'বিএনপি বলেছে- খালেদা জিয়াকে মুক্ত না করে তারা নির্বাচনে যাবে না। আন্দোলন করে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। একজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করার পথ হচ্ছে আইনি প্রক্রিয়া। আমরাও চাই আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্ত হয়ে নির্বাচনে আসুক।' খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগের নেই, সরকারেরও নেই- এমন মন্তব্য করে তিনি বলেন, 'আইনি প্রক্রিয়ায় যান, সেখানে খালেদা জিয়া মুক্ত হলে আমাদের বলার কিছু নেই।' সংবিধান অনুযায়ী আগামী অক্টোবরে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বর মাসে নির্বাচন হবে। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ একজোট হয়েছে মন্তব্য করে তিনি এ সময়উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান। মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাছমুস সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম চৌধুরী, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাহবুবুর রহমান জনি, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ।
9
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪০ জন।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন সিলেটের বাসিন্দা। অপরজন হবিগঞ্জের। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৩৪। এর মধ্যে সিলেট জেলার ৪৩০, সুনামগঞ্জের ৩৯, হবিগঞ্জের ২৪ ও মৌলভীবাজারের ৪০ জন।গত ২৪ ঘণ্টায় ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৪৫৮। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৮৬, মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৩৯ জন।গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৫৪০ জনের মধ্যে ২৪১ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৫, হবিগঞ্জের ৭৬ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১২৫ জন। আর সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।এক দিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৪, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ৪২ জন চিকিৎসা নিচ্ছেন।একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাঁদের মধ্যে সিলেটে ১৮, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ১৩ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
6
ফ্যাশন ডিজাইনারদের বৈশাখী পোশাকের সংগ্রহ নিয়ে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজন করে 'নব আনন্দে বৈশাখ-১৪২৫' প্রদর্শনী। ঢাকার গুলশান ২-এর খাজানা গারডেনিয়া ব্যাঙ্কুয়েট হলে গত ৩১ মার্চ ও ১ এপ্রিল চলে এ আয়োজন। বৈশাখী সাজে মেতে উঠতে ১০ জন ডিজাইনার তাঁদের নকশা করা পোশাক নিয়ে হাজির হন এই প্রদর্শনীতে। ডিজাইনার মাহিন খান, কুহু প্লামন্দন, ফারাহ আঞ্জুম বারী, শাহরুখ আমিন, নওশীন খায়ের, লিপি খন্দকার, বিপ্লব সাহা, চন্দনা দেওয়ান, মারিয়া ইসলাম ও রুপো শামসের নকশা করা পোশাক দেখানো হয় এখানে। দেশি উপকরণে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ সব পোশাকে ছিল উজ্জ্বল রং ও গ্রামীণ মোটিফ। এর সঙ্গে যোগ করা হয়েছিল ফিউশনধর্মী নকশা। মেলার প্রথম দিন ডিজাইনারদের ২০টি পোশাক নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। শোতে দেখানো হয় আদি নকশার একটি জামদানি শাড়ি। তুলে ধরা হয় পাঞ্জাব, কাশ্মীর, ভুটান, মালদ্বীপ, ফিলিপাইনসহ বেশ কিছু দেশের ঐতিহ্যবাহী পোশাকও। এফডিসিবির সভাপতি মাহিন খান জানান, বর্তমানে অন্যান্য দেশও তাদের নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে একত্র হয়ে কাজ করার চিন্তাধারা থেকেই ফ্যাশন শোর আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত ছিল এই মেলা। এতে বাউল সংগীতের আয়োজনও ছিল। এফডিসিবির আয়োজনে এটি ছিল ষষ্ঠ প্রদর্শনী। এর আগে রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়ি এবং খাদি পোশাক প্রদর্শনীর আয়োজন করে ডিজাইনারদের এই সংগঠন।
4
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যান হয়েছেন হ্যাপি খাতুন নামের এক শিক্ষার্থী।গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন ওই শিক্ষার্থী। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় বেসরকারি কেপিএস কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।হ্যাপি খাতুন উপজেলার ঝাঐল ইউনিয়নের সল্প মাহমুদপুর গ্রামের হান্নান তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ রজব আলী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।হ্যাপি বলে, 'কামারখন্দ উপজেলার উন্নয়নই আমার স্বপ্ন। এই বয়সে আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি, সেজন্য গর্ববোধ করছি।' দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কামারখন্দ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধের ঘোষণা দেয় সে।উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ বলেন, 'নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারীবান্ধব উপজেলা ও নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করব এবং স্কুলছাত্রীর সব সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করব।'
6
একই মাঠে ক্রিকেট ম্যাচ চলছে, আবার কয়েকটি গরু-ছাগলও বিচরণ করছে। একজন ক্রিকেট ভক্তের চোখে দৃশ্যটা অকল্পনীয়। গ্রাম্য টুর্নামেন্টেও এমন দৃশ্য বিরল। অথচ দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এমন দৃশ্যের দেখা মিলল এবার।জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে যশোরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ চলাকালীন সময়ে মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণের চিত্র ফুটে উঠেছে।ভিডিও ক্যাপশন যশোর থেকে জাতীয় দলে খেলা সাবেক এই বাঁহাতি পেসার লিখেছেন, 'লজ্জা লাগছে তবুও বলি, এটা হচ্ছে যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ-এর কোনো একটা ম্যাচ এর ভিডিও চিত্র। আর ওদিকে দেখলাম রাজশাহীতে থিসারা পেরেরা বোলিং করছে আর সমানে পেটাচ্ছে সমানে পেটাচ্ছে। এই হলো আমাদের যশোর এর ক্রিকেটের হাল। দেখার বা কৈফিয়ত নেওয়ার কেউ নেই।'সৈয়দ রাসেলের এমন পোস্টের পর যশোর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে ভিন্ন যুক্তি দেখান তারা। সংস্থাটির সাধারণ সম্পাদক ইয়াকুব কবির শুরুতে অস্বীকার করলেও পরে কৌশলের আশ্রয় নেন। তাঁর মতে, দল সংখ্যা বেশি হওয়াতে দু'ভাগে খেলানো হচ্ছে, যে কারণে বেড়েছে ম্যাচের সংখ্যা। আর তাতে হিমশিম খেতে হচ্ছে তাদের, যার প্রভাবই পড়েছে উপশহর মাঠে গরু-ছাগল কাণ্ডের মাধ্যমে।অভিযোগ অস্বীকার করে শুরুতেই ইয়াকুব বলেন, 'না, না এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো প্রোপাগান্ডা। গরু-ছাগল ঢোকার কোনো কায়দা (উপায়) নেই। সেখানে তো ডাবল গেট করা আছে। অনেক সময় দেখা যায় খেলা না থাকলে অনেকে ঘাস কেটে নিয়ে যায় গরু-ছাগলের জন্য, খেলার সময় এ ধরনের কোনো সুযোগ নেই।'ভিডিও আছে শোনার পর কিছুটা নমনীয় এই কর্মকর্তা বলেন, 'এতগুলো খেলা চলছে একটু ভুলভ্রান্তি তো হতেই পারে। কিন্তু করোনার শুরুর সময় যখন সারা বাংলাদেশ খেলা বন্ধ, তখন যশোরে খেলা চলেছে এবং সবগুলোই আমরা শেষ করেছি। এখন যারা এগুলো নিয়ে কথা বলছে, তারা তো বলে না যে ওই অসময়ে কীভাবে আমরা টুর্নামেন্টগুলো আয়োজন করেছি? যশোরই একমাত্র জেলা যেখানে সবগুলো লিগ নিয়মিত মাঠে গড়ায়। তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলে না।'
12
যুক্তরাষ্ট্রের এনআইএইচ'র গবেষণা করোনাভাইরাস প্রতিরোধে যারা জনসন অ্যান্ড জনসন কম্পানির টিকা নিয়েছেন, তাদের শরীরে মডার্না কিংবা ফাইজারের বুস্টার তথা তৃতীয় ডোজ কার্যকরী হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় বুধবার এ তথ্য জানা গেছে। মডার্নার বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিদের শরীরের অ্যান্টিবডি ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজের তুলনায় বেশি। বর্তমানে জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারের অনুমতি নেই যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য অন্য টিকা কিংবা মিশ্র টিকার ফল পর্যবেক্ষণ করছিল এনআইএইচ। ১২ সপ্তাহ আগে ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ৪৫৮ জনের ওপর এই গবেষণা চালানো হয়। তাদের তিনটি দলে ভাগ করে বুস্টার ডোজ দেওয়া হয়। ১৫ দিন পর অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ব্যক্তিদের একই টিকার বুস্টার দেওয়ার পর অ্যান্টিবডি চার গুণ বেড়ে যায়। ফাইজারের বুস্টার দেওয়ার পর অ্যান্টিবডি বাড়ে ৩৫ গুণ। অন্যদিকে মডার্নার বুস্টার দেওয়ার পর অ্যান্টিবডি বাড়ে ৭৬ গুণ। এছাড়া যারা মডার্নার টিকা নিয়েছিলেন, তাদের অ্যান্টিবডির মাত্রা ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় অধিক ছিল। এসব ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ করা যায়নি। এদিকে গবেষণাটিকে এখনো পরিপূর্ণ বলা যায় না এবং এ নিয়ে বেশ কিছু প্রশ্নও রয়েছে। কারণ এটি এখনো পর্যালোচনার আওতায় আসেনি। গবেষণায় নমুনার সংখ্যা ছিল বেশ কম। এতে ১৫ দিন ধরে পর্যবেক্ষণ করা হলেও এরপর কী হতে পারে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বেলর কলেজ অব মেডিসিনের শিক্ষক পিটার হোটেজ জানান, সীমিত পরিসরে পরিচালিত এ গবেষণার ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসা উচিত হবে না। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) আলোচনা করেছে। বুস্টার ডোজের জন্য মডার্না ও জনসন অ্যান্ড জনসনের আবেদন বিবেচনা করার কথা রয়েছে। বুস্টার ডোজ পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ফাইজারের অনুমোদন রয়েছে। ৬৫ বছর কিংবা এর বেশি বয়সী উচ্চঝুঁকির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার অনুমতি রয়েছে। এছাড়া যেসব ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে বেশি আসেন তারাও বুস্টার ডোজ পাওয়ার যোগ্য।
3
'ভুয়া' জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে 'কলঙ্কিত' করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রবিবার এ দুই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকেলও আসামি অসুস্থ থাকায় সময় চেয়ে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর অস্থায়ী আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। মুক্তিযুদ্ধকে 'কলঙ্কিত' করার অভিযোগে করা মামলায় বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। পরের বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত) অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেন। মামলার অন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। আর ভুয়া জন্মদিন পালন মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, সাবেক এ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট লেখা হয়। তার বিয়ের কাবিননামায় জন্মদিন ১৯৪৪ সালের ৪ আগস্ট। সর্বশেষ ২০০১ সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী, তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ আগস্ট। অভিযোগে আরো বলা হয়, বিভিন্ন মাধ্যমে তার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন। ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। ২০১৮ সালের ৩১ জুলাই এ দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ খালেদার জামিন মঞ্জুর করেন।
6
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ-২০২০) ক্ষণগণনা উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ সারাদেশের মসজিদে শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম'আ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জুম'আর নামাজে অংশ নেয়ার পর ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর, পরিচালকসহ উর্ধতন কর্মকর্তাসহ অসংখ্য মুসল্লি এসময় উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেটে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন উপস্থিত মুসল্লিরা। তেসরা নভেম্বর জেল হত্যায় শহীদ জাতীয় চার, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বীর শহীদ, ২ লক্ষ নির্যাতিতা মা-বোনের জন্যেও বিশেষ দোয়া করা হয়। এছাড়া ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় মোনাজাতে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্যেও দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে খেজুর বিতরণ করা হয়। এসময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, জাতির পিতা আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। বাঙ্গালী জাতির প্রতি তাঁর অঘাত বিশ্বাস আর ভালবাসার সুযোগ নিয়ে বিপথগামীরা দেশের সবচেয়ে বড় সর্বোনাশ করে পঁচাত্তরে। সেই অশুভ চক্র স্বাধীনতা বিরোধীরা এখনও নানা চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ বিষয় সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ে তুলছেন উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধরা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
6
যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন জয় (৪০) কে জুতাপেটা করেছেন একজন আওয়ামী লীগ নেতা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার চেঙ্গাহাটা চৌমুহনীতে অনুষ্ঠিত শালিস বৈঠকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকে জুতাপেটার ভিডিওটি ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন জয় একজন পল্লী চিকিৎসক। তার বাড়ী উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়ায়। চেঙ্গাহাটা চৌমুহনীতে তার ব্যক্তিগত চেম্বার রয়েছে। সোমবার দুপুরে জয় স্থানীয় মাতৃছায়া মডেল একাডেমীর ৪র্থ শ্রেণির একজন ছাত্রীকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ উঠে। ওই ছাত্রীর পিতার অভিযোগে দুপুর ২টা ৩০ মিনিটে চেঙ্গাহাটা চৌমুহনী হুমায়ূনের ওয়ার্কসপে বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড মেম্বার রতন মজুমদারের সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রকেট জয়কে জুতাপেটা করেন। ওই সময় জয় উপস্থিত সকলের পায়ে ধরে ক্ষমা চান। সোমবার রাতে শালিসের ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকে কেউ কেউ প্রশ্ন করেছেন অপরাধ করলে পুলিশে সোপর্দ করতে পারতেন। কিন্তু আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতাকে জুতাপেটার ভিডিও প্রকাশ হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য অনেকে জুতাপেটা বিচারকেরও বিচার দাবি করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন জয় বলেন, আমি কোনো অপরাধ করিনি। শালিস বৈঠকে আমার কোনো প্রতিনিধিকে উপস্থিত রাখা হয়নি। রকেট ভাই যে আমাকে ডেকে নিয়ে জুতাপেটা করবেন আগে থেকে বুঝতে পারিনি। শালিস বৈঠকের বিচারক মাহবুবুর রহমান রকেট বলেন, যৌন নিপীড়নের অভিযোগে এলাকাবাসী জয়কে আটক করে মারধর করেছে। আমার গ্রামের ছেলে হওয়ায় অভিভাবক হিসেবে জুতাপেটা করে আমি তাকে ছাড়িয়ে এনেছি। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, অপরাধ ব্যক্তির, দলের নয়। অভিযুক্ত জয়কে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বরাবর আমরা আবেদন করেছি।
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি ভেবেছিল, চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় কারাগারে গেলে রাস্তায় লাখ লাখ লোকের ঢল নামবে। কিন্তু জনগণের সাড়া না পেয়ে অক্ষমতার অজুহাত হিসেবে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল নিয়েছে।' শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপার স্ট্রাকচার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি তাদের অক্ষমতাকে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে প্রচার করছে, এটাই হচ্ছে বাস্তবতা। ঢাকা সিটিতে প্রেস ক্লাবে, নয়াপল্টনে তারা মানববন্ধন, অনশনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, কোথাও পুলিশ তাদের বাধা দেয়নি।' মন্ত্রী বলেন, 'বিএনপি আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে। তাদের কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। আসলে বিএনপি যদি নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর অজুহাত প্রদর্শন করতে চায়, তাহলে কিছু বলার নেই। বারবার একটা কথা বলেছি, প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কোনো অর্থই নেই। অর্থবহ নির্বাচনের জন্য অর্থবহ অংশগ্রহণ চাই।' সেতুমন্ত্রী বলেন, 'বিএনপি নিজেরা যদি নির্বাচন থেকে সরে যায়, সেটা তাদের ব্যাপার। সরকার বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা করছে না।' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'খালেদা জিয়াকে তো নেলসন ম্যান্ডেলার মতো রোবেন দ্বীপে পাঠানো হয়নি। কারাগারে জনাকীর্ণ পরিবেশ তার জন্য কী করে রাখব? কারাগার চলবে জেলকোড অনুযায়ী। এখানে তার জন্য বিশাল জনতার সমাবেশ বা কারাগারের মধ্যে সরোবর তো করতে পারব না। কারাগার তো নির্জন।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'খালেদা জিয়া বাইরে নানা ঝুটঝামেলায় থাকেন; কারাগার শান্তি এবং স্বস্তিতে থাকার জায়গা। একটা কথা বলতে পারি, তিনি যেখানে আছেন, আমিও সেই জেলে ছিলাম ওয়ান-ইলেভেনের আগে এবং পরে। কারাগারে ডিভিশন প্রিজনাররা যেভাবে থাকেন, খালেদা জিয়া সেই স্ট্যাটাস ও মর্যাদা নিয়ে থাকছেন। এমনকি তার গৃহকর্মীকেও তিনি সঙ্গে নিয়ে আছেন। যেটা এ দেশে নজিরবিহীন ঘটনা। এই সুযোগ বাংলাদেশের কেউ পায়নি। কাজেই আর কি চান?' এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নির্মাণাধীন তিনটি সেতুর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল হক, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আবদুস সবুর, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের প্রমুখ।
9
সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, 'নির্বাচনের আর তিন-চারদিন আছে। এ সময়ের মধ্যে তথ্যদি যাচাই করা সম্ভব নয়।' আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। অন্যদিকে তাবিথের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তাবিথ আওয়াল সম্পদের তথ্য গোপন করেছেন-এমন অভিযোগ এনে রোববার হাইকোর্টে রিট করেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। আদেশের পর রিটকারী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সমকালকে বলেন, 'হাইকোর্ট পর্যবেক্ষণসহ রিটটি খারিজ করে দিয়েছেন। এর বিরুদ্ধে আপিল দায়েরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ নির্বাচনের আগে কোর্টের কার্যক্রম চলবে মাত্র দুইদিন। তাই আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।' তাবিথের আইনজীবী খায়রুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারী তাবিথ আউয়ালের সিঙ্গাপুরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য দিয়েছেন। কিন্ত নির্বাচনের মাত্র চারদিন বাকি আছে। এ অবস্থায় ওই তথ্যের সত্যতা যাচাই সম্ভব নয়। এ ছাড়া সম্পদরে তথ্য গোপনের যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে নির্বাচনের পরেও আইনগত পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে। এসব দিক বিবেচনায় নিয়ে আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্ত এরইমধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তাবিথের সম্পদের তথ্য গোপনের বিষয়ে অভিযোগ দাখিল করেন। পাশাপাশি রোববার হাইকোর্টে এ বিষয়ে রিটও দায়ের করেন তিনি। রিটে বলা হয়, সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানি লিমিটেডের তিনজন শেয়ারহোল্ডার আছেন, তাদের একজন তাবিথ আউয়াল। অন্য দু'জন তার সহযোগী। তিনজন মিলে এই কোম্পানির সব শেয়ারের মালিক। এই কোম্পানির মুল্য দেখিয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এটা বিশ্বের যেকোনো দেশের টাকার অর্থেই বেশ বড় অংক। এই কোম্পানির কথা তাবিথ আউয়াল তার হলফনামায় উল্লেখ করেননি। আইন হচ্ছে তার ও তার পরিবারের সব সদস্যের সব সম্পদ হলফনামায় দেখাতে হবে। কিন্তু তাবিথ আউয়াল দেখাননি। তাই তাবিথ আউয়ালের মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।
9
তাহসান খান। তারকা কণ্ঠশিল্পী, সংগীতায়োজক, মডেল ও অভিনেতা। সম্প্রতি জাপান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে তার নতুন গান 'বন্ধুত্বের পতাকা'। এই গান, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে- করোনায় জনসচেতনতা গড়ে তুলতেই কি 'বন্ধুত্বের পতাকা' গানটি প্রকাশ করা? জাপানের সঙ্গে বাংলাদেশের যে বহু বছরের বন্ধুত্বপর্ণ সম্পর্ক, তা দৃঢ় হোক- এই প্রত্যয় নিয়ে গানটি তৈরি করা। পাশাপাশি গানের মাধ্যমে আমরা চেয়েছি করোনা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে। মহামারি মোকাবিলায় বিশ্ববাসীকে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে, তা দেখেই এই গানের ভিডিওতে রেখেছি করোনার সতর্কবার্তা। এর আগেও 'অদৃশ্য পরজীবী' গানে করোনার বিষয়টি তুলে ধরেছিলেন... হ্যাঁ, গত বছর লকডাউনের সময় 'অদৃশ্য পরজীবী' গানটি প্রকাশ করেছিলাম। তখনও ভাবতে পারিনি, অদৃশ্য এই পরজীবীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবারও গাইতে হবে। ঈদে নতুন ক'টি গান প্রকাশের পরিকল্পনা আছে? এবার ঈদে কোনো গান প্রকাশ করা সম্ভব হবে বলে মনে হয় না। আমার 'সেই তুমি' গানের ভিডিও প্রকাশ করার পরিকল্পনা ছিল। বড় আয়োজনে কাজের কথা ভাবলেও তা সম্ভব হয়নি। লকডাউনের জন্য শুটিং বন্ধ, তাই চাইলেও গানের ভিডিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ভিডিও নির্মাণ করতে পারেননি বলে কি অডিও গানও প্রকাশ করবেন না? যেকোনো কাজ ভালোভাবে শেষ করতে পারলেই তা প্রকাশ করার কথা ভাবি। তাই গানের ভিডিও যখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাই অডিও নিয়েও আর ভাবিনি। ঈদে নতুন গান প্রকাশ পাচ্ছে না। অভিনয়েও কি আপনাকে দেখা যাবে না? এখন গান ও অভিনয় নিয়ে একদমই ভাবছি না। তাই ঈদের যেসব নাটক ও টেলিছবির প্রস্তাব পেয়েছিলাম, তা ফিরিয়ে দিয়েছি। আগে যেসব নাটকে কাজ করেছি, তার কোনোটা যদি ঈদে প্রচার হয়, তাহলে ছোটপর্দায় আমাকে দেখা যেতে পারে। কাজের বিষয়ে এখন কী আগের চেয়ে বেশি সতর্ক? শুধু নিজের জন্য নয়, অন্যদের কথা ভেবেও সতর্ক থাকা উচিত। তাই গত বছর করোনা থেকে যে শিক্ষা নিয়েছি, সেটাই এখন কাজে লাগাচ্ছি। তাই দুই ডোজ টিকা নিয়েও স্বাস্থ্যঝুঁকি আছে, এমন কিছু করতে চাইছি না। ঘরবন্দি থেকে চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি ও অন্যান্য সমস্যায় কীভাবে সাহায্য করা যায়- তারই প্রস্তুতি নিচ্ছি।
2
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে পাকিস্থানি হানাদার বাহিনী বাংলাদেশের মেধাবী ব্যক্তিদের ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই নীল নকশার পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্থানের দোসররা। মঙ্গলবার সকাল ৮টায় বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ড. মকবুল হোসেন, প্রদীপ কুমার রায়, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, একেএম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আল-রাজী জুয়েল, শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আবুল কাশেম ফকির, আবু সেলিম, আতিকুর রহমান দুলু। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, রাহুল গাজী, সাইফুল ইসলাম বুলবুল, আবু সুফিয়াান শফিক, আবু ওবায়াদুল হাসান ববি, হেফাজত আর মীরা, আব্দুস সালাম, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান শাহীন আলমগীর হোসেন স্বপন, সোহরাব হোসেন শানু, সাবরিনা সরকার পিংকি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তা, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। এর আগে, সংগঠন কার্যালয়ের সামনে দলীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিডি প্রতিদিন/এমআই
6
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ২১ জনের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এই ঘটনায় আরও ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার তিউনিসীয় কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে।তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হোসেম এদেইন জেবাবলি জানান, তিউনিসিয়ার বন্দরনগরী সাফাক্সের উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে যায়। স্থানীয় সময় রোববার দুর্ঘটনাটি ঘটে। তাঁরা সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা।হোসেম এদেইন জেবাবলি বলেন, গত ২৬ জুনের পর থেকে সাফাক্সের উপকূলে ভূমধ্যসাগরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকাডুবির ঘটনা ঘটল। এসব ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন ৭৮ জন আর মারা গেছেন ৪৯ জন।এর আগে গত শনিবার লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। উদ্ধার করা হয় ৮৪ জনকে।জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত মে মাসের শুরুতে জানিয়েছিল, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন অন্তত ৫০০ অভিবাসনপ্রত্যাশী।
3
টাঙ্গাইলের শহর বাইপাস রাবনায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ভুঞাপুর উপজেলার বাসুদেপুর গ্রামের সোহরাব হোসেন, তার স্ত্রী ছালেহা বেগম, ছেলে আলামিন হোসেন ও ছেলের বউ শিউলি আক্তার। আলামিন ও তার স্ত্রী শিউলি আক্তার একই উপজেলার বদরোশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, আলামিন ভুঞাপুর থেকে অটোরিকশাটি ভাড়া করে মা, বাবা, ও স্ত্রীকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। রাবনা বাইপাস মোড় পার হওয়ার সময় বঙ্গবন্ধুসেতু থেকে আসা সৈকত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনজন মারা যান। অটেরিকশার চালক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
6
আজ শুধু বসন্তের প্রথম দিনই নয়, বিশ্ব ভালোবাসা দিবসও। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন।' স্ট্যাটাসটির সঙ্গে নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন। পাঁচ ঘণ্টায় তার এই স্ট্যাটাসে ৩২ হাজার লাইক, ৫ হাজার ২০০ কমেন্ট পড়েছে। আর এই সময়ে স্ট্যাটাসটি শেয়ার করেছেন ৪ হাজার ৩০০ জন।
6
কয়েকটি কারণে বিএনপি আসলে নির্বাচনকেই ভয় পায় উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'প্রথমত বিএনপি তাদের সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামী হওয়ায় তারা দু'জন নির্বাচনে অংশ নিতে পারবে না। এসব কারণে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এবং তারা দলকেও নির্বাচনমুখী করতে চায় না।' বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভায় বক্তৃতার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, 'বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা ক্ষমতায় গিয়ে শুধু নিজের আখের গোছানোর রাজনীতি করে। বিএনপি'র এই কৌশল বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তাই বিএনপিকে জনগণ তাদের রাজনীতি থেকে বিতাড়িত করেছে। এদেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না, দেশকে লুটপাটের স্বর্গরাজ্য, দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর জঙ্গিরাষ্ট্রও বানাতে চায় না। তাই আওয়ামী লীগ নয়, জনগণই বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে।' এসময় বিএনপিনেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম ৭ আসনের এমপি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান তার রাজনৈতিক কর্মকান্ডের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, 'আমি প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় যাই। আমি গ্রামের এমপি। প্রধানমন্ত্রী আমাকে সাংগঠনিকভাবে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছেন। সে কারণে উত্তরবঙ্গ আসতে হয় এবং দেশের অন্যপ্রান্তও যেতে হয়। সারাদেশ ভ্রমণ করতে হয়। ঢাকা থাকাকালে প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি পার্টি অফিসে যেতে হয়।' 'রিজভী সাহেব তো নয়া পল্টনে তাদের কার্যালয়ে বসে থাকেন, ওখান থেকে আর কোথাও যান না, ওখানেই খান, ওখানেই ঘুমান এবং সে কারণেই তিনি দেশের অবস্থা জানেন না যে শুধু প্রতিসপ্তাহে আমার নির্বাচনী এলাকাতেই নয়, সারাদেশ বিচরণ করি' মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, 'আপনারা জানেন, মির্জা ফখরুল সাহেব শুধুই মিডিয়ার সামনে কথা বলেন আর ওদিকে দলীয় কার্যালয়ে বসে থাকতে থাকতে রিজভী সাহেবের আসলে মেজাজটা খিটখিটে হয়ে গেছে। ফলে উদ্ভ্রান্তের মতো নানা কথা বলছেন।' দ্রব্যমূল্য নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মির্জা আলমগীর সাহেব যে অভিযোগগুলো উপস্থাপন করছেন সেটি জনগণকে বিভ্রান্ত করার জন্য। করোনা এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে অনেকগুলো পণ্যের মূল্য বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, একইসাথে যাতে স্বল্প আয়ের মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য টিসিবি'র আওতা বাড়িয়ে কোটি কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দেয়ার ব্যবস্থা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় এমন পরিস্থিতির সুযোগ নেয়, সেজন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্কবাণী দেন তথ্যমন্ত্রী। জেলা আওয়ামী লীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমারের সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান বক্তা এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য অ্যাড. হোসনে আরা ডালিয়া ও অ্যাড. সফুরা বেগম রুমি বিশেষ অতিথি হিসেবে বর্ধিত সভায় বক্তৃতা দেন।
6
আফগানিস্তানে ঈদ উপলক্ষে তালেবানের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার চার জায়গায় পৃথক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন সাধারণ মানুষ নিহত ও ১৩ জন আহত হয়েছে। যদিও এখনো তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সরাসরি লড়াইয়ের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল নাসের বারেকজাই বলেন, কান্দারহার প্রদেশের পাঞ্জাউই জেলায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে নারী, শিশুসহ পাঁচজন নিহত হয়। আরেকটি ঘটনা ঘটে একই প্রদেশের মাইওয়ান্দ জেলায়। সেখানেও একই কায়দায় একটি ট্যাক্সির নিচে বোমাটি বিস্ফোরিত হয়। এতে দুই শিশু নিহত ও তিনজন আহত হয়। অন্য আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে উত্তরাঞ্চলীয় প্রদেশে কুন্দুজে। প্রদেশের পুলিশপ্রধানের মুখপাত্র ইনহামুদ্দিন রাহমানি বলেন, একটি গাড়ির নিচে যুক্ত করা ছিল হাতে তৈরি বোমা। সেটি বিস্ফোরিত হয়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হয়। আর গজনি প্রদেশে কেন্দ্রে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই বেসামরিক মানুষ নিহত হন। কুন্দুজ প্রদেশের একজন বাসিন্দা আফগানিস্তানের সংবাদমাধ্যম টিওএলও নিউজকে বলেন, ঘটনার ৪০ মিনিট পর নিরাপত্তা বাহিনীর লোকজন ঘটনাস্থলে আসেন। অথচ সেখান থেকে পুলিশ সদর দপ্তর মাত্র ১০০ মিটার দূরে। আরেকজন বাসিন্দা টিওএলও নিউজকে বলেন, 'একজন মুসলিম কখনো আরেকজন মুসলিমের ওপর হামলা চালাতে পারে না। দারিদ্র্য ও দুর্দশার মধ্যে আমরা আমাদের সন্তানদের বড় করছি। অথচ তারা কি সহজে এসব হামলার শিকার হচ্ছে। তারা যদি মুসলিম হতো, তাহলে শিশুদের প্রতি এত নৃশংস হতে পারত না।' ঈদ উপলক্ষে গত সোমবার দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবান। এ নিয়ে তালেবান একটি বিবৃতি দেয়। এরই মধ্যে গতকাল বুধবার রাজধানী কাবুলের কাছে 'আচমকা হামলা' চালিয়ে নেরখ জেলাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই জঙ্গিগোষ্ঠী। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় শহর, যা তালেবান দখলে নিল।। ৫ মে জঙ্গিগোষ্ঠীটি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের বোরকা জেলার নিয়ন্ত্রণ নেয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের প্রস্তুতি শুরুর পর থেকে দেশটিতে সহিংসতার ঘটনা বেড়েছে।
3
মাত্র ২৩ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে রবিউল হাসান। নবজাতক রবিউল কে সঙ্গে নিয়ে উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট দিতে আসেন তার মা সাবেককুন নাহার।নবজাতককে কোলে রেখেই দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষার পর ভোট দেন কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদারবিলের বাসিন্দা এই নারী।আজকের পত্রিকাকে তিনি বলেন, মাত্র একটি ভোটের জন্যও অনেক সময় যোগ্য প্রার্থী নির্বাচিত হয় না। নিজের পছন্দের যোগ্য প্রার্থী কে তাই ভোট দিতে এসেছি পুত্রকে নিয়ে।সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাবেকুন নাহার যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের উপস্থিতি ছিলো চোখের পড়ার মতো।উখিয়ার পাঁচ ইউনিয়ন- রাজাপালং, জালিয়াপালং, পালংখালী,রত্নাপালং, হলদিয়ায় একযোগে ভোটগ্রহণ চলছে। প্রত্যেক কেন্দ্রেই বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটাররা ভোট দিচ্ছেন, মধ্যাহ্ন পর্যন্ত উখিয়ার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপজেলার ৫১ টি কেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে র্যাব-পুলিশ ও বিজিবি সহ যৌথবাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স, এছাড়াও দায়িত্বে আছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দেওয়া হবে ফলাফল।
6
নোয়াখালীর মাইজদী শহরে জেলা আওয়ামী লীগের তিন গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মীদের অবৈধ অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র প্রদর্শনকারী ছাত্রলীগ নেতাসহ চারজনকে ৫৪ ধারায় সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা মো. রাফেজ (২৫), বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. আবুল হায়াত রায়হান ওরফে খালাশী রায়হান (২৬), সদর উপজেলার পশ্চিম শুল্যকিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইউনুছ (৪০), উপজেলার কাশিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নুরুল আমিন (৩৯)। তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নিয়মিত মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর বিকেলে আওয়ামী লীগের তিনটি গ্রুপ ৬ সেপ্টেম্বর একই স্থানে একই সময়ে কর্মসূচি ঘোষণা দেয়। সেই কর্মসূচি সফল করার জন্য ৫ সেপ্টেম্বর বিকেলে এমপি একরামুল করিম চৌধুরী গ্রুপ, মেয়র শহিদ উল্যা খান সোহেল গ্রুপ এবং অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন গ্রুপের মধ্যে ত্রিমুখী ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান দিয়ে গুলি করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের কর্মী মো. রাফেজ প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহড়া দেন, যার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ ঘটনায় সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে ওই ভিডিও ক্লিপটি সংগ্রহ করেন। সেই ভিডিও ক্লিপ পর্যালোচনা করে অবৈধ অস্ত্র প্রদর্শনকারী ছয় মামলার আসামি রাফেজকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। ওই মামলায় বৃহস্পতিবার তাদের শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আগামী রোববার তাদের আদালতে হাজির করা হবে। এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে নুরুল আমিন দাদপুর ইউনিয়নের ত্রাস। সে এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী। তবে বেগমগঞ্জের আবুল হায়াত রায়হান ওরফে খালাশী রায়হানকে তিনি চিনেন না বলে দাবি করেন। তিনি এও জানান, গ্রেপ্তার মো. রাফেজ জেলা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং মো. ইউনুছ সদর উপজেলার কালা দরাপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তারা নির্দোষ। তাদের ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাদের মুক্তি দাবি করেন। একরামুল করিম চৌধুরীর অনুসারী নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, পুলিশের হাতে গ্রেপ্তার চারজনই অস্ত্রধারী সন্ত্রাসী ও শিহাব উদ্দিন শাহীনের অনুসারী। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সরকারের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। তাছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার প্রতিশ্রুত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মার্সিয়া বার্নিকাট আরো বলেন, জনগণ যদি মনে করে পরিবেশ সুষ্ঠু হয়েছে, তবে বোঝা যাবে যে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তবে দ্রুতই তা থেকে উত্তরণ হবে বলেও আশা প্রকাশ করেন মার্সিয়া বার্নিকাট। তিনি বলেনি, বিশেষ কোনো দল বা জোটের প্রতি সমর্থন নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। এসময় সরকার ও জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে বার্নিকাট বলেন, সংলাপের উদ্যোগ নেয়াটাই প্রাথমিকভাবে বড় অর্জন। বিশেষ কোনো দল বা জোটের মধ্যেও সংলাপ সীমাবদ্ধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে এদিকে বাসস জানায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর বিদায়ী সাক্ষাতে বলেছেন, বাংলাদেশের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বার্নিকাটের বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম একথা বলেন। 'বাংলাদেশের উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে,' বার্নিকাটের এই বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত-উভয়েই সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের তরুণ প্রজন্মকে 'চমকপ্রদ' আখ্যায়িত করে 'এই প্রজন্মই দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে' বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বার্নিকাট এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমেরও ভূয়সী প্রশংসা করেন বলে জানান তিনি। শিক্ষাকে সকলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যে কোন দেশের উন্নয়নে এটি একটি বড় বিষয়। বার্নিকাট বাংলাদেশে উৎপাদিত আম ও লিচুরও প্রশংসা করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতে তাঁর সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, তাঁর মূল লক্ষ্যই দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। '৭৫ এর বিয়োগান্তক অধ্যায়ের পর বাধ্য হয়ে ৬ বছর প্রবাস জীবন কাটিয়ে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর দেশে ফিরে আসার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, 'আমি দেশের প্রতিটি প্রান্ত ঘুরে বেড়িয়ে মানুষের দুরাবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।' সেই অভিজ্ঞতা থেকেই দেশকে কিভাবে উন্নত করা যায় তার পরিকল্পনা তিনি করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'সেই অবস্থা থেকে বাংলাদেশের আজকের পর্যায়ে উত্তোরণ ঘটেছে।' দেশের কৃষিখাতের উন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আগে এক মৌসুমের তরিতরকারি অন্য মৌসুমে পাওয়া যেত না।' 'কিন্তু, আমরা এখন সারাবছর জুড়েই সবধরনের তরিতরকারি পাচ্ছি, এটা আমাদের গবেষণা এবং কৃষি গবেষকদের অবদান', যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় বার্নিকাটের সর্বাঙ্গীন সাফল্যও কামনা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
9
আগামী মাসে 'ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২' গ্রুপ-ই এর সম্মিলিত কোয়লিফিকেশন এবং এএফসি এশিয়ান কাপ-২০২৩ কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়। দোহার জসিম বিন হামেদ স্টেডিয়ামে জুনের ৪, ৭ এবং ১৫ তারিখে বাংলাদেশ গ্রুপ-ই এর অন্য তিনটি দল আফগানিস্তান, ভারত এবং ওমানের সাথে খেলবে। ২১ মে'র দিকে বাংলাদেশ জাতীয় দল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হতে পারে। হঠাৎ ইনজুরিতে পড়া বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ছাড়া প্রাথমিক ভাবে বাছাইকৃত বাকি ৩৩ ফুটবলার প্রধান কোচ জেমি ডে এবং অন্যান্য কোচের নেতৃত্বে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ১২টা পর্যন্ত অনুশীলনে যোগ দেয়। রোববার বিশ্বনাথ ছাড়া বাছাইকৃত বাকি খেলোয়াড়রা ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আবাসিক ক্যাম্পে যোগ দেন। মঙ্গলবার বাংলাদেশ দল একই সময়ে একই ভেন্যুতে অনুশীলন করবে। এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দল থেকে ৩৩ ফুটবলারের প্রাথমিক দল ঘোষণা করে। সূত্র : ইউএনবি
12
সিনিয়র সচিব হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়। তিনি ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। এ পদে যোগদানের পূর্বে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সমষ্টিক অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। ড. জাফর উদ্দীন সিনিয়র সচিব হিসেবে পদাধিকার বলে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ এরোমা টি কোম্পানী এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট এর সহ-সভাপতি এবং ভোক্তা অধিকার পরিষদ, বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারি দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন; যেমন-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ভারত, কোরিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, উজবেকিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন , শ্রীলংকা, নেপাল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, পেরু, জার্মানি, তুরস্ক, নেদারল্যান্ড, চেকোস্লোভাকিয়া, অষ্ট্রেলিয়া, জাপান, সৌদি আবর এবং ব্রুনাই। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
রাজধানীর গুলশানে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া সাইফা রহমান মিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আতাউল্লাহ তার জামিন নামঞ্জুর করেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বুধবার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাইফা রহমান মীমকে (৩৫) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত মঙ্গলবার সকালে ধানমন্ডি ৭/এ নম্বর সড়কের বাসা থেকে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই বনশ্রী কার্যালয়ে নেয়া হয়। মামলা দায়েরের সময় তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি এ মামলার ছয় নম্বর আসামি। কিছুদিন আগে দেশে ফেরেন তিনি। পিবিআই কর্মকর্তারা জানান, মুনিয়ার মৃত্যুকে ঘিরে রহস্য উদঘাটনে মিমকে রিমান্ডে নেয়া হতে পারে। সাইফা রহমান মীম চট্টগ্রামের সাংসদ-হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী। গত বছরের ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। ওই আদালতের বিচারক মাফরোজা পারভীন মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ওপর গুরুত্ব আরোপ করে ফরাসি ব্যবসায়ীদের ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কেন্দ্রগুলোর কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে তাদের বিনিয়োগকারীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বলেন, 'বাংলাদেশে ফরাসি বিনিয়োগ এখনও তার বৈশ্বিক বিনিয়োগের তুলনায় কম। আমি ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো সরাসরি প্রত্যক্ষ আমন্ত্রণ জানাচ্ছি।' প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'আমরা বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার জন্য কাজ করছি। সড়ক, রেল, সমুদ্র, জ্বালানি ও ডিজিটাল সংযোগ ক্ষেত্রে অঞ্চল জুড়ে আমাদের বিনিয়োগ হবে প্রকৃত পট-পরিবর্তক ।' তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সরাসরি তার অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে এবং সম্ভাব্য যে কোনো উপায়ে তার কার্যালয় ফরাসি বিনিয়োগকারীদের সহায়তা করতে পারলে খুশি হবে। তিনি পরামর্শ দিয়ে বলেন, 'আপনার প্রবেশ সহজ করার জন্য আপনি একজন স্থানীয় অংশীদার খুঁজতে পারেন এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে একটি অংশীদারিত্ব গড়ে তোলা হবে আপনার জন্য উত্তম।' তিনি আরও বলেন, 'বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয়ক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।' ফ্রান্স এখন বাংলাদেশের পঞ্চ বৃহত্তম রপ্তানি গন্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের অবশ্যই ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য রাখতে হবে। ফ্রান্সে আমাদের রপ্তানি আরও বৈচিত্রময় হওয়া চাই।' শেখ হাসিনা বলেন, তিনি নিশ্চিত যে ফরাসি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে উচ্চ মুনাফার সম্ভাবনা সম্পর্কে আস্থবান হবেন। তিনি বলেন, 'আমরা সব সময় আপনাদের সার্বক্ষণিক প্রতিক্রিয়া ও পরামর্শকে স্বাগত জানাব। বাংলাদেশ পারস্পরিক সুবিধার জন্য আপনাদের ব্যবসায়িক উদ্যোগের বিকাশে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।' তিনি বাংলাদেশ-ফ্রান্স বিজনেস কাউন্সিল গঠনের জন্য এমইডিইএফ'কে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'আমরা প্রাতিষ্ঠানিক সংযোগের মাধ্যমে আরও দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে উৎসাহিত করব। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের পরের বছর বাংলাদেশে এমইডিইএফ ব্যবসায়িক মিশন পরিকল্পনা করা যেতে পারে।' প্রেসিডেন্ট ম্যাখোঁ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে তার গতকালের আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা দ্বিপক্ষীয়ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছেন। তিনি যোগ করেন, 'এটি আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বেও প্রতিফলিত হতে হবে। আমি এর জন্য আপনাদের সক্রিয় সহযোগিতার প্রত্যাশা করছি।' সূত্র: বাসস বিডি প্রতিদিন/আরাফাত
6
ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগে জাল ভোটের সুযোগ ছিল স্বীকার করে তিনি বলেন, তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল কিন্তু ইভিএমে সেটা থাকছে না। এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য ? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, সবগুলো কেন্দ্রে ইভিএম ডেমোনেসট্রেশন (প্রদর্শন) হচ্ছে যাতে জনগন যারা জানতে চায় বুঝতে চায় তারা যাতে বুঝতে পারে ভালোই তো হচ্ছে। ইভিএমের যৌক্তিকতা অনেক বেশি দাবি করে হুদা বলেন, ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে। ইভিএমের মাধ্যমেই সেটা সম্ভব বলে যোগ করেন। অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ কি এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এর দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার। এতে করে সময় নস্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন,সবার হবে না এটা, হয়তো দু -একজনের হতে পারে। কারো হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসফ্লেস্ডে হয়ে গেছে এরকম হতে পারে দুই একজনের। নির্বাচনী প্রচারণায় একাধিক মারামারির কথা স্বীকার করে নূরুল হুদা বলেন, মারামারি হওয়া খারাপ। মারামারি মানে( দুই দলেরই) যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে থানায় কেস করবে তারা ব্যবস্থা নিবে। ক্রিমিনাল অফেন্স হইলে আমরা কিছু করতে পারিনা বলে তিনি জানান।
6
দ্বিতীয় মেয়াদে মোদিরর মন্ত্রিসভায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গত মেয়াদের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও ৪৮ বছর পর এই প্রথম পূর্ণ মেয়াদের জন্য কোনো নারীকে অর্থমন্ত্রী করা হলো ভারতে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭০ সালের জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। তবে পূর্ণ সময়ের জন্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ হলেন দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী। মোদি তারে এবারের মন্ত্রিসভায় গত মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা রাজনাথ সিং'কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহকে প্রথমবারের মতো মন্ত্রিত্ব দিয়েছেন মোদি। তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের তিরুচিরাপল্লিতে ১৯৫৯ সালের ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেন নির্মলা সীতারমণ। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৩ বছর আগে। বাবা ছিলেন ভারতীয় রেলের কর্মী। দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেছেন নির্মলা। ২০০৬ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয়া নির্মলা ২০১০ সালে দলের জাতীয় মুখপাত্র হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ইন্দিরা গান্ধীর পর সীতারমণই ছিলেন ভারতের দ্বিতীয় নারী প্রতিরক্ষা মন্ত্রী। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আনুমানিক ৬ হাজার আমন্ত্রিত অতিথির সামনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। একই দিনে তার ৫৭ সদস্যের মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেন। মোদির মন্ত্রিসভায় এবার পূর্ণ মন্ত্রী করা হয়েছে ২৪ জনকে। তাছাড়া ৯ জনকে করা হয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। বাকি ২৪ জন প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে দুজন আছেন মোদির মন্ত্রিসভায়।
3
করোনার উপসর্গ নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই। অতিরিক্ত জ্বর ও শ্বসকষ্টজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে তার। আজ তার করোনা পরীক্ষা করা হতে পারে বলেও জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার একটি বৈঠকে অংশ নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ওই বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন। এর আগে গলাব্যথা ও জ্বর অনুভব করলে গত সপ্তাহে কোভিড-১৯ টেস্ট করান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে কোভিড পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে মুখ্যমন্ত্রীর। ভারতে এ পর্যন্ত তিন লাখ ৪৩ হাজার ৯১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছে ৯ হাজার ৯১৫ জন। তবে সবচেয়ে বেশি আঘাত হেনেছে দিল্লিতে। সেখানে ৪০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
3
যুক্তরাষ্ট্রের সিনেটর বিল নেলসনকে নাসার পরবর্তী প্রধান হওয়ার জন্য মনোনীত করা হয়েছে। তিনি একসময়ে নভোচারী ছিলেন।৭৮ বছর বয়সী বিল ব্যক্তি একজন মধ্যপন্থি ডেমোক্র্যাট দলের সদস্য। শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন তাঁকে মনোনীত করেন। এই মনোনয়নের পেছনে জো বাইডেনের মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় রাখার আগ্রহের সত্যতা প্রমাণিত হয়েছে।নাসা পৃথিবীর কক্ষপথে পরিচালিত মিশনের জন্য বাণিজ্যিক অংশীদারত্বের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আর্টেমিস প্রোগ্রামের অধীনে চাঁদে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।নেলসন বলেছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থাকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে নির্বাচিত করায় তিনি 'সম্মানিত' হয়েছেন। তিনি আরও যোগ করেন যে 'নাসার জন্য একটি সুন্দর ভবিষ্যতের নেতৃত্ব দেবেন'।বাইডেনও ইঙ্গিত দিয়েছেন যে জলবায়ু পরিবর্তন গবেষণা সংস্থাটির শীর্ষস্থানীয় হবে।নেলসন বলেন, তিনি ট্রাম্প প্রশাসনের অধীনে প্রায় তিন বছর এজেন্সির নেতৃত্বদানকারী জিম ব্রিডেনস্টাইনকে সফল করবেন। জিম ২০ জানুয়ারি পদত্যাগ করেন।জলবায়ু পরিবর্তনের বিষয়ে বৈজ্ঞানিক বিরোধিতাসহ হাউস অব রিপ্রেজেনটেটিভের রিপাবলিকান সদস্য থাকাকালীন ব্রিডেনস্টাইনের নিজের মনোনয়নের শুরুতে তাঁর বিতর্কিত রাজনৈতিক অবস্থানের ফলস্বরূপ গভীর সংশয় দেখা গিয়েছিল।তবে তিনি একজন সক্ষম নাসার প্রশাসক হিসেবে সম্মানিত হয়েছিলেন এবং কংগ্রেসে তাঁর অভিজ্ঞতা এজেন্সিটির লক্ষ্যের পক্ষে সমর্থন জোগানোর ক্ষেত্রে অমূল্য প্রমাণিত হয়েছিল। তিনি জলবায়ু সম্পর্কে তার অবস্থানকেও বিপরীত করেছিলেন।হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, নেলসনের চার দশকে সরকারি কাজের অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছিল, প্রথমে ফ্লোরিডা রাজ্য আইনসভা এবং মার্কিন কংগ্রেসে, তারপর রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ হিসেবে।মধ্যপন্থি ডেমোক্র্যাট নেলসন তিনবার সিনেটে নির্বাচিত হন, তবে শেষবারের মতো পুনর্নির্বাচনের তিনি হেরে যান এবং তার মেয়াদ ২০১৯ সালে শেষ হয়।তিনি তার দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে সিনেট মহাকাশ কমিটির সদস্য ছিলেন।স্পেস এবং বিজ্ঞানের আইনের বেশির ভাগ অংশেই তার পদচারণ ছিল। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ২০১০ সালে নাসাকে সরকারি ও বেসরকারি উভয় মিশনের বর্তমান গতিপথ নির্ণয় করে।১৯৮৬ সালে স্পেস শাটল কলম্বিয়াতে যাত্রা করার সময় তিনি মহাকাশ ভ্রমণে কংগ্রেসের দ্বিতীয় স্থায়ী সদস্য হন।
11
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে মাহবুব খান সালাম (৪০) নামে জাতীয় যুব জোটের এক নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টায় উপজেলার আল্লারদর্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সালামের সঙ্গে থাকা মামুন নামের আরও একজন গুরুতর আহত হন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।নিহত মাহবুব খান ওরফে সালাম (৪০) আলাউদ্দিনের ছেলে আমদহ গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় যুব জোট (জাসদ) দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় মামুন এবং সালামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে সালামের মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা যায়, মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। গত বছর এলাকায় একটি হত্যাকাণ্ড মামলার আসামি ছিলেন তিনি। এ নিয়ে বিরোধ আরও তীব্র হয়। গতকাল রাত ১১টায় স্থানীয় বাজারে দুর্বৃত্তরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, রাত ১২টার দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মাহবুব খান সালামের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাঁর হাত-পায়ের সব রগ কেটে ফেলা হয়েছিল।এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আহত মামুন জানান, আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত-পায়ের রগ কেটে দেয়।এ বিষয়ে নিহতের পিতা আলাউদ্দিন জানান, সালাম উপজেলার কল্যাণপুর এলাকার কথিত তছের পীরের অনুসারী ছিলেন। সম্প্রতি একটি মহল ওই পীরের আস্তানা পুড়িয়ে দেয়। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিল সালাম। এ কারণে ওই মহলটি এ ঘটনা ঘটিয়েছে।এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান জানান, পূর্বশত্রুতার জেরে মাহবুব খান নামের এক যুবককে হত্যা করা হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
6
রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকা একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাহেব বাজার জিরোপয়েন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মুজিবর্ষে প্রধানমন্ত্রীর সেরা উপহার এই মেগা প্রকল্প। রাজশাহীর মানুষের জন্য এর চেয়ে ভাল উপহার আর কি হতে পারে? রাজশাহীর ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীর চেহারাই বদলে যাবে। নতুন করে সাজানো হবে নগরীকে। রাজশাহীকে আরো উন্নত, আধুনিক, বাসযোগ্য, তিলোত্তমা মহানগরীতে পরিণত করা হবে। লিটন বলেন, 'এত বড় প্রকল্প পাস হবে কি না তা নিয়ে ভয়ে ছিলাম। এজন্য যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম তখন প্রধানমন্ত্রী বললেন প্রকল্প তো পাস করবোই। চিন্তার কোন কারণ নাই। আরো বড় প্রকল্প দাও। শহরের কোথাও যেনো ময়লা আবর্জনা না থাকে।' অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেয়রপত্মী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড আসলাম সরকার, আসদুজ্জামান আজাদ, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ। শুরুতে মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শুভেচ্ছা জানান কাউন্সিলররা। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
6
ভারতের সঙ্গে রাজনৈতিক সংলাপের জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এ আমন্ত্রণ জানান। সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২১ ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে জয়শংকর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কাউন্সিলে অংশ নিতে এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানান। এ বছরের প্রথমভাগে এ বৈঠক হওয়ার কথা। ২১ ফেব্রুয়ারির ওই বৈঠকের আগে অন্যান্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সম্পন্ন করার বিষয়ে দু'পক্ষ জোর দেন। ইউরোপিয়ান ইউনিয়ন আয়োজিত ইন্দো-প্যাসিফিক সহযোগিতা সম্পর্কিত এক ফোরামের বৈঠকে যোগ দিতে প্যারিসে অবস্থান করছেন উভয় পররাষ্ট্রমন্ত্রী। গত ২১ ফেব্রুয়ারির বৈঠকে ১৮টি দেশে সাফল্যের সঙ্গে যৌথভাবে মৈত্রী দিবস পালনের বিষয়টি দুই মন্ত্রী উল্লেখ করেন। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিষ্পন্ন করার বিষয়ে বৈঠকে আবারও জোর দেন এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলাপ করেন। কুশিয়ারা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা অব্যাহত রাখতে দু'পক্ষই একমত হন।
6
প্রথম ইনিংসে ওশাদা ফার্নান্দো কোনো রান করেননি। জিমি অ্যান্ডারসনের বলে অসহায় আত্মসমর্পণের আগে চারটি বলই খেলেছেন। কিন্তু আজ তৃতীয় দিনটায় ফার্নান্দোকে ঘিরে যদি উল্লাস করে শ্রীলঙ্কা, তাতে বিস্ময়ের কিছু নেই। পুরো দিন ধরে শ্রীলঙ্কাকে জ্বালিয়ে মেরেছেন জো রুট। গলের উইকেটে অন্য ইংলিশ ব্যাটসম্যানরা যখন বাঁহাতি স্পিনার লাসিথ এমবুলদেনিয়ার বলে হার মেনে একে একে ফিরে গেছেন, সেখানে রুটকে দেখেই শুধু মনে হয়েছে, এ উইকেটে রান নেওয়া সম্ভব। সেই রুটকে রানআউট করে দিয়েছেন ফার্নান্দো। ইংলিশ অন্য দুই ব্যাটিং ভরসা জনি বেয়ারস্টো ও বাটলারের ক্যাচটাও এই ফার্নান্দোর হাতেই গেছে। দিনের শেষ বলে রুটের বিদায় নেওয়াটাই শ্রীলঙ্কাকে এগিয়ে দিল গলে। ৯ উইকেটে ৩৩৯ রানে দিন শেষ হয়েছে সফরকারী ইংল্যান্ডের। এখনো ৪২ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে ব্যবধান কমানোর দায়িত্বটা কাল শূন্য রানে অপরাজিত জ্যাক লিচ ও নামার অপেক্ষায় থাকা অ্যান্ডারসনের। দিনের শেষ বলটাই যত ঝামেলা করল। দিলরুয়ান পেরেরার বলটা লেগে ঠেলে প্রান্ত বদলের চিন্তা ছিল রুটের। কিন্তু শর্ট লেগে থাকা ফার্নান্দো ঠিকই বলটা ধরে ফেললেন। ধরেই ছুড়ে মারলেন স্টাম্পে। রুট রান নেওয়ার জন্য বেরও হননি। শুধু অফ স্টাম্পের বাইরের বল লেগে খেলতে গিয়ে যতটুকু পা নাড়াতে হয়, ওটুকুই তাঁর কাল হলো। ভারসাম্য হারিয়ে ফেলা রুট ফেরার জন্য ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। ১৮৬ রানেই শেষ হলো রুটের লড়াই। প্রথম টেস্টেই টের পাওয়া গিয়েছিল, সফরকারীদের হয়ে যতটুকু লড়ার সব অধিনায়ককেই লড়তে হবে। সেই টেস্টেও প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করে দলকে বড় লিড এনে দিয়েছিলেন রুট। এবার ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি। কিন্তু লড়াইয়ে এবারও তিনি একাই ছিলেন। গতকাল তাঁর সঙ্গে দিন শেষ করা বেয়ারস্টো (২৮) আজ আর ৪ রান করেই বিদায় নিয়েছেন। ৯৭ রানের পঞ্চম উইকেট জুটিতে জস বাটলার এনে দিয়েছেন ৫৫ রান। এরপর শুধু ডম বেসকেই সঙ্গী হিসেবে পেয়েছেন রুট। এই অফ স্পিনারের সংগ্রহও কেবল ৩২ রান। প্রায় নিখুঁত এক ইনিংসেই ইংল্যান্ডকে দিনের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলেন রুট। স্পিন উইকেটে কীভাবে খেলতে হয়, সেটার চূড়ান্ত প্রদর্শনী রেখেছেন। যে উইকেটে বাটলার বাদে অন্যদের রীতিমতো ঘাম ঝরেছে, সেখানেই কী দারুণ সাবলীল ব্যাটিং তাঁর। না হলে এমবুলদেনিয়া আজ শ্রীলঙ্কাকে বড় এক লিড এনে দেওয়ার পণই যেন করেছিলেন। রুটকে তো কেউ আউট করতে পারেননি। আর বাটলারকে বোকা বানিয়েছেন অভিষিক্ত রমেশ মেন্ডিস। বাদবাকি সব উইকেট নিজের কাছেই রেখে দিয়েছেন এমবুলদেনিয়া। ১৩২ রানে ৭ উইকেট তাঁর ক্যারিয়ারসেরা। আগামীকাল বাকি উইকেটটাও বুঝে নিতে পারলেই গলে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৮ উইকেট প্রাপ্তির ঘটনা দেখা যাবে। যে মাঠ মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথদের ব্যক্তিগত সম্পদ বনে গিয়েছিল, সে মাঠে এক অনন্য কীর্তি তো বটেই।
12
মানুষের ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপারমাত্র বলে মন্তব্য করেছেন পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ''আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে দলটি। মানুষের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপার মাত্র।'' মানুষের অকৃত্রিম ভালোবাসাই রাজনীতিবিদদের কাম্য হওয়া উচিত উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমি মানুষের ভালোবাসা পেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসার মূল্য দিতে চাই। মানুষের আস্থা অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার ঘোষণাও দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বিডি-প্রতিদিন/মাহবুব
6
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলা খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তিন দিনব্যাপী এ অভিযানে খাল উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরই অংশ হিসেবে সেখানে সড়কের পয়ঃনিষ্কাশন ড্রেন সংস্কার করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ কাজের অগ্রগতি দেখতে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বছিলার লাউতলায় কাজ দেখতে গিয়ে মেয়র আতিকুল নতুন করে সংস্কার করা ড্রেনে নেমে পড়েন। ড্রেনে নেমে মেয়রের নির্মাণ কাজ তদারকির ছবি ডিএনসিসির ফেসবুক পেজে প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে ধন্যবাদ হ্যাশট্যাগ দিয়ে ছবিগুলোর ক্যাপশন লেখা হয়েছে, জনগণের পয়সায় শহর উন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন।
6
পেগাসাস কাণ্ড নিমিত্ত মাত্র। ভারতীয় রাজনীতিতে বিরুদ্ধ মতের প্রতি অসহিষ্ণুতার বিষাক্ত ভাইরাস বহুদিন ধরেই চলছে। রাজনৈতিক মতবাদগত দৈন্য পরিবেশকে করে তুলছে আরও অসহনীয়। বহুদিন ধরে লাঞ্ছিত হচ্ছে ভারতীয়দের মৌলিক অধিকার। কথায় কথায় রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে তাই বিচারপতিদেরও মুখ খুলতে বাধ্য হতে হয়েছে। সংখ্যার জোরে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা আগেও ছিল, কিন্তু এখনকার মতো বেলাগাম আগে কখনো হয়নি। ভারতের জাতীয় সংসদে সংখ্যার থেকেও অনেক সময় পাণ্ডিত্য সম্ভ্রম আদায়ে বেশি সাফল্য পেয়েছে। যেমন বামপন্থীদের সংখ্যা তেমন না থাকলেও জ্যোতির্ময় বসু, ইন্দ্রজিৎ গুপ্ত, সোমনাথ চ্যাটার্জিরা জাতীয় সংসদে অন্যদের কাছ থেকে সম্ভ্রম আদায়ে চিরকালই মুনশিয়ানা দেখিয়েছেন।ইসরায়েলের বেসরকারি সংস্থা এনএসও গ্রুপের তৈরি সফটওয়্যার কাজে লাগিয়ে ভারত সরকার বহু মানুষের গোপন কথায় আড়িপাতার চেষ্টা করেছে। সরকার যাকেই মনে করেছে সন্দেহজনক, তারই ফোনে বিদেশি সংস্থার সফটওয়্যার ব্যবহার করে আড়ি পাতা হয়। এমনকি, ভারতের বর্তমান তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ফোনেও নাকি আড়িপাতা হয়। পেগাসাস কাণ্ডের শিকারদের মধ্যে রয়েছেন অবশ্যই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর ঘনিষ্ঠজনেরা, তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের সাবেক মুখ্য নির্বাচন কমিশনার, বিভিন্ন তদন্তকারী ও গোয়েন্দা সংস্থার প্রধানেরা। এ অভিযোগ শুধু ভারতের নয়, দুনিয়ার ১৬টি গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে।এই নিয়ে সরকার পক্ষ আন্তর্জাতিক চক্রান্তের দোহাই দিয়ে ফের রাষ্ট্রপ্রেমের গান গাইতে শুরু করেছে। বিরোধীরা অবশ্য গণতন্ত্র-গণতন্ত্র-গণতন্ত্র করে আর্তনাদ করছেন। উভয় পক্ষের বক্তব্য শুনলে মনে হতেই পারে, দু-পক্ষের বক্তব্যই বোধ হয় ঠিক। ঠিক বা ভুল-যাই হোক না কেন, ভারতীয় রাজনীতি ও মিডিয়া এখন উত্তাল পেগাসাস নিয়ে। অনেকটাই ধামাচাপা পড়ে গেছে, করোনা মোকাবিলা, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে ফরাসি তদন্ত, জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি কংগ্রেসের ভাঙন, বিরোধীদের অনৈক্য থেকে শুরু করে অনেকগুলো জ্বলন্ত সমস্যা। মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে, স্ট্যান্ট স্বামীর ৮৪ বছর বয়সে বন্দিদশায় মৃত্যু, উত্তর প্রদেশে লাশ খুবলে খাওয়া কুকুরের ছবি থেকে শুরু করে কলকাতায় ভুয়া আমলা-ভুয়া টিকা-ভুয়া পুলিশের জয়জয়কার।বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা আগেও ছিল। অবশ্যই ছিল। কিন্তু কংগ্রেসের উদার রাজনৈতিক দর্শন জরুরি অবস্থার দিনগুলো থেকে শিক্ষা নিয়ে কখনোই বিরোধীদের ওপর সামগ্রিক নজরদারিকে এমন বেআব্রু করেনি। কোথাও একটা বিরুদ্ধ মতবাদের প্রতিও সম্ভ্রম ছিল ভারতীয় রাজনীতির অঙ্গ। হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠার পর অটলবিহারী বাজপেয়ির সরকারও সংসদীয় রাজনীতিতে সেই পরম্পরাকে অটল রেখেছিলেন। সৌজন্যবোধ ছিল ভারতীয় রাজনীতির অলংকার। কথায় কথায় বিরোধীদের জেলে ভরার রাজনীতি জরুরি অবস্থার পর তেমন একটা দেখা যায়নি। কিন্তু ২০১৪ সালে বিজেপি বিশাল জনমত নিয়ে সরকার গড়ার পর থেকেই বিরোধী মতবাদ উপেক্ষিত হতে থাকে। রাষ্ট্রীয় যন্ত্র যথেচ্ছ ব্যবহার হতে থাকে নরেন্দ্র মোদির আমলে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের যোগদান অসহিষ্ণুতার রাজনীতিকে আরও বেশি করে প্রণোদনা দিতে থাকে। স্বশাসিত প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে শাসক দলের শাখা সংগঠন। টলে যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো। নীতিহীন দলবদল হয়ে ওঠে ভারতীয় রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়া।মোদির আমলে বাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে রামমন্দির। কাশ্মীরকে আরএসএসের কর্মসূচির মতোই পরিচালনা করা হচ্ছে। নাগরিকত্বের মতো বিষয়েও হিন্দুত্ব তাস খেলতে শুরু করেছে বিজেপি। বিভাজনের রাজনীতি চলছে সর্বত্র। কিন্তু সেই বিভাজনের রাজনীতি বিজেপিকে সাফল্য এনে দিতে ব্যর্থ হচ্ছে বারবার। কংগ্রেস দুর্বল হলেও ভারতীয়দের রক্তে মিশে রয়েছে অসাম্প্রদায়িক চেতনা। তাই বিজেপিকে জিততে হলে কংগ্রেসিদেরই দরকার হচ্ছে সর্বত্র। বিজেপি নেতাদের কাছে ক্ষমতা দখলের বীজমন্ত্রই হচ্ছে দলবদল।কংগ্রেস বা অন্য দল ভাঙিয়ে ক্ষমতা দখলে মত্ত বিজেপি। উদাহরণ হিসেবে আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনের কথা বলা যায়। সেখানে কংগ্রেস নেতা জীতিন প্রসাদকে দলে টেনে এনেছে বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তারা। আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরের মুখ্যমন্ত্রীরা একসময় কংগ্রেসেরই নেতা ছিলেন। নীতি-আদর্শের থেকেও ভারতীয় রাজনীতিতে এখন বড় হয়ে দাঁড়িয়েছে পাওয়ার বা ক্ষমতা। তাই বিজেপির পালে হাওয়া লাগতেই এতকাল সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে গলা ফাটালেও এখন সেই দলেই নাম লেখাচ্ছেন অনেকে। রাজনৈতিক দর্শন বদলে যাচ্ছে ৩৬০ ডিগ্রি। আসলে রাজনীতিতে বোধ হয় আর কোনো দর্শন নেই, ক্ষমতাই শেষ কথা। তাই বামেরাও এখন রামে যেতে প্রস্তুত!শুধু যে স্বেচ্ছায় দলবদল হচ্ছে, তা কিন্তু নয়। অনেক সময় বিভিন্ন গোয়েন্দা ও তদন্তকারী সংস্থাও নাকি বড় ভূমিকা নিচ্ছেন এ দলবদলে। যেমন পশ্চিমবঙ্গ। টিভি ক্যামেরার সামনে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার অভিযোগে তৃণমূলের নেতা-মন্ত্রীরা গ্রেপ্তার হলেও ছাড় পেয়ে যান বিজেপি আশ্রিত রাজ্যের বিরোধী দলনেতা। কারণ তদন্তকারী সংস্থাটি ছিল কেন্দ্রীয় সরকারের। উল্টোটাও হচ্ছে। অনৈতিক কাজকর্মই হয়ে উঠছে রাজধর্ম। পেগাসাস উদাহরণ মাত্র। ফোনে আড়িপাতা আগেও হতো, এখনো হয়। প্রযুক্তি বদলেছে। প্রযুক্তির হাত ধরে বদলেছে নৈতিক অধঃপতনও। তাই অনৈতিক কাজকর্ম নিয়ে শাসক বা বিরোধী কেউই খুব একটা চিন্তিত নন।এর মধ্যেও আশা আছে। আশা-ভারতীয় বিচার ব্যবস্থার মতো গণমাধ্যমও এখন স্বমহিমায় ফিরতে শুরু করেছে। ভারতীয় খবরের কাগজগুলোতে পেগাসাস বা রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির সমালোচনা শুরু হয়েছে। ২০২৪ দেরি আছে। সামনেই উত্তর প্রদেশ নির্বাচন। কিন্তু এখন থেকেই ভারতীয় গণমাধ্যমে মোদি-বন্দনার ধার কমতে থাকায় অনেকেই আশার আলো দেখছেন। মোহভঙ্গ হতে শুরু করেছে। অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সবাই একটু একটু করে জাগছে। এটাই হয়তো বাঁচাতে পারে ভারতের সংসদীয় শিষ্টাচার এবং অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে।
3
বনানী বিশ্বাস। তাঁর নামের সঙ্গে দলিত, নমশূদ্র, মতুয়া শব্দগুলো যুক্ত আছে। আর শুধু এই শব্দগুলোর জন্যই তিনি হয়ে যান 'অস্পৃশ্য'। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। দেশে এ পর্যন্ত অনেক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু জন্ম ও পেশাগত কারণে বৈষম্য এবং বঞ্চনার শিকার দলিতদের অধিকার নিয়ে তেমনভাবে কেউ কথা বলেনি। সংসদ, গণমাধ্যম কোথাও এই দলিতরা প্রাধান্য পায় না। তাই জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেদের বৈষম্যের কথা তুলে ধরতে চান বনানী বিশ্বাস। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বনানী বিশ্বাস। তিনি ছাড়াও ঋষি সম্প্রদায়ের ধরা দেবী দাস, হরিজন সম্প্রদায়ের সুচিত্রা রানী ভক্ত এবং মণি রানী মনোনয়ন ফরম কিনেছেন। বনানী বিশ্বাস বলেছেন, 'আওয়ামী লীগ ইচ্ছে করলেই আমাদের চারজনের মধ্য থেকে একজনকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করতে পারে। এটি করলে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তিতেই বাড়তি কিছু যোগ হবে। প্রশংসিত হবে সব জায়গায়।' মনোনয়ন ফরম কেনাসহ বনানী বিশ্বাসকে সার্বিক সহায়তা দিয়েছেন ২০১৯ সালকে জাত-পাতবিরোধী বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া দলিত ১৯টি সংগঠনের প্রতিনিধিরা। বনানী বলেন, সংগঠনের প্রতিনিধিদের মধ্যে কেউ কেউ ১০০ টাকা করে দিয়েও সহায়তা করেছেন। বনানী বিশ্বাস দলিতদের সংগঠন 'অভিযান'-এর নির্বাহী পরিচালক এবং ১২টি দলিত সংগঠনের নেটওয়ার্ক বাংলাদেশ দলিত উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খুলনার বিএল কলেজ থেকে বাংলা সাহিত্যে এমএ করেছেন। বাবা ভরত চন্দ্র বিশ্বাস তাঁর গ্রামের প্রথম বিএ পাস ছিলেন। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বর্তমানে কৃষিকাজের সঙ্গে জড়িত। দুই ভাইও পড়াশোনা শেষ করে চাকরি করছেন। বনানীর স্বামী তন্ময় বিশ্বাস কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে একটি কোম্পানিতে কর্মরত। তাঁদের সাত বছর বয়সী এক মেয়ে আছে। বনানী বলেন, দলিত কোনো সম্প্রদায়ের নাম নয়, এটি হচ্ছে রাজনৈতিক পরিচিতি। ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব ড. ভীমরাও আম্বেদকর ছোট ছোট সম্প্রদায়, যারা দলিত-মথিত-তাদের দলিত নামকরণ করেন। জাতিসংঘও এ নামেই স্বীকৃতি দিয়েছে। বনানীর জন্ম ও বেড়ে ওঠা খুলনার একটি গ্রামে। শুধু দলিত হওয়ার কারণে এবং মুসলমানসহ গ্রামের অন্য সম্প্রদায়ের চাপে এবং ভয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থা থেকে বনানীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে পরিবার। বনানী বলেন, 'দলিতদের মধ্যে শিক্ষিত একটি পরিবারেরই চিত্র এটি। চাচাতো বোনেরা মিলে আমরা ছিলাম ১৩ বোন। ৯ জনেরই বিয়ে হয়ে যায় ১৮ বছরের কম বয়সে। আর যে দলিত পরিবারে শিক্ষার ছোঁয়া লাগেনি সেখানে একটি কিশোরীকে কিসের মধ্য দিয়ে বড় হতে হয়, তা সহজেই অনুমেয়।' বনানী বলেন, সাম্প্রদায়িকতার ভয়কে তোয়াক্কা না করে, 'বুড়ি' হয়ে গেছেসহ বিভিন্ন সামাজিক বাধাকে পাত্তা না দিয়ে অষ্টম শ্রেণি থেকে শুরু করে এমএ পর্যন্ত নিজেই প্রায় ১০০টি বিয়ে ভেঙে দিয়েছেন বিভিন্ন কৌশলে। সে জন্য পরিবার এবং সমাজ থেকে নানা কটূক্তি শুনতে হয়েছে। তবু দমে যাননি। তাই সাংসদ হতে পারলে প্রথমেই দলিত শিশুদের লেখাপড়ার দিকে নজর দেবেন বলে জানালেন। এরপরই বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে কাজ করবেন। বর্তমানে দলিতদের সুদে টাকা নিয়ে হলেও যৌতুক দিতে হচ্ছে বলে জানালেন বনানী।বনানী বলেন, দলিতরা নিজেদের এবং বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে প্রতিনিয়ত যে বৈষম্যের শিকার হয়, বলতে গেলে তার আর শেষ নেই। হরিজনদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। ঢাকার বাইরে ডোম-সুইপাররা হোটেলে বসে খেতে পারে না, বাড়ি থেকে গ্লাস, প্লেট নিয়ে বাইরে বসে খেতে হয়। গোত্র ভেদে বৈষম্য নানা রকম। উচ্চবর্ণের কেউ নমশূদ্রের মেয়েকে বিয়ে করে না। দলিত নারীরা উচ্চশিক্ষিত হলেও শুধু গোত্রের জন্য কম শিক্ষিত ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়। আর সমাজের কাছে দলিত মানেই অস্পৃশ্য।নিজের উদাহরণ দিয়ে বনানী বলেন, 'আমি শিক্ষিত, বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলি। প্রথম দিকে যখন পরিচয় জানে না তখন অনেকে একরকম আচরণ করেন। আর যখন জানেন আমি দলিত নারী, তখন ওই ব্যক্তিদেরই আচরণ পাল্টে যায়। ছোটবেলায় স্কুলে অন্যরা সহজে আমার সঙ্গে মিশতে চাইত না, অথচ শিক্ষাদীক্ষায় কোনো অংশেই পিছিয়ে ছিলাম না। শুধু সমস্যা আমাদের নিচু জাত।' সমাজসেবা অধিদপ্তরের জরিপ বলছে, বাংলাদেশে প্রায় ১৩ লাখ ২৯ হাজার ১৩৫ জন অনগ্রসর জনগোষ্ঠী এবং ৭৫ হাজার ৭০২ জন বেদে জনগোষ্ঠী রয়েছে। জেলে, সন্ন্যাসী, ঋষি, বেহারা, নাপিত, ধোপা, হাজাম, নিকারী, পাটনী, কাওড়া, তেলী, পাটিকর, বাশফোর, ডোমার, রাউত, তেলেগু, হেলা, হাড়ি, লালবেগী, বাল্মিকী, ডোম ইত্যাদি তথাকথিত নিম্নবর্ণের জনগোষ্ঠীকে এ অনগ্রসর সম্প্রদায়ভুক্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। তবে বেসরকারি হিসাবে ৬৫টি গোত্রে দেশে দলিত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি। দলিত নারীদের পক্ষ থেকে এবারই প্রথম চারজন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে ফরম কিনলেন। বনানী বলেন, দলিত জনগোষ্ঠীকে রাজনীতি থেকে দূরে রাখা হয়, ফলে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কম। অর্থ ও প্রতিপত্তিও নেই। তাই দলিতদের কেউ সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জিতে আসবেন সে আশা করার মতো সময় আসেনি। তবে দলিত নারীদের মধ্যে সচেতনতা বেড়েছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া একটি সুযোগের ব্যাপার। দল চাইলে মনোনয়ন দিতে পারে। বনানীর মতে, 'আমাদের বড় একটা দাবিই হচ্ছে সব রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে একজন করে দলিত প্রতিনিধি রাখতে হবে। আর এই প্রক্রিয়া শুরু হলে রাজনীতিতে আমাদের অংশগ্রহণও বাড়ানো সম্ভব হবে। এখন কোনো কোনো সংগঠন কথা বলার জন্য আমাদের ডাকে। আমরা কথাও বলি। কিন্তু গণমাধ্যমে তা তেমনভাবে জায়গা পায় না। প্রধানমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করতে পারি না। সুইপাররা অন্যদের টয়লেট পরিষ্কার করেন, আর আমাদের একেকটা সুইপার কলোনি একেকটা নর্দমা। পুনর্বাসন না করে দলিতদের উচ্ছেদ চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে। সুইপারদের জাত ব্যবসাও এখন হাতছাড়া। মুসলমানেরা ৭ থেকে ৮ লাখ টাকা দিয়ে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি নিচ্ছে। কিন্তু ঠিকা কাজ করে দিচ্ছেন সুইপাররা। সুইপারদের ছেলেমেয়েরা শিক্ষিত হলেও শুধু একটি ঘরের জন্য জাত পেশায় ঢুকতে বাধ্য হচ্ছেন।' বনানী জানালেন, কয়েক বছর ধরে বৈষম্য বিলোপ আইনের খসড়া ঝুলে আছে। নির্বাচনের আগে ও পরে সহিংসতার শিকারে দলিতরা এগিয়ে থাকে। নাসিরনগরে জেলে পাড়া, অভয়নগরে ঋষি পাড়া আক্রমণ তার উদাহরণ। দলিত নারীদের ধর্ষণের বিচার হয় না। এ পর্যন্ত যশোরে ধর্ষণের শিকার ঋষি সম্প্রদায়ের এক নারীকে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ শতক জমি দেওয়া হয়েছে। বনানী বিশ্বাস বলেন, 'আমাদের নিজেদের কথা নিজেদেরই বলতে হবে। বিভিন্ন সরকারের নেতা, মন্ত্রীরা যদি আমাদের নিয়ে কথা বলতেন, তাহলে আমাদের অবস্থা এত খারাপ থাকত না। আওয়ামী লীগের হাতে আছে সংরক্ষিত নারী আসনের ৪৩টি আসন। দলটি ইচ্ছে করলেই একটি আসন আমাদের জন্য ছেড়ে দিতে পারে।'
9
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, 'কিছু সাম্প্রদায়িক মানুষ এই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। তাদের দমন করতে না পারলে এ রকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। এ জন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে।' তিনি আরও বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা অত্যন্ত গরিব। প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সচেতন হলে এ ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।' শনিবার রাজধানীর নারিন্দায় শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠের ভক্তি বিলাস তীর্থ ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্মীয় উপাসনালয়ে যাতে কোনো আঘাত না আসে, প্রধান বিচারপতি সে জন্য মেয়রদের খেয়াল রাখার অনুরোধ জানান। তিনি বলেন, 'যারা ক্ষমতায় আছেন, আমি তাদেরও বলছি, বিভিন্ন ধর্মাবলম্বী ধর্ম পালনে যেন বাধার শিকার না হয়।' ঢাকা শহরের অবৈধ দখলদারদের উচ্ছেদে বিচার বিভাগের সহযোগিতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, 'যারা সিটি করপোরেশনের জমি দখল করে রেখেছে, সেগুলোসহ রাস্তাঘাট উচ্ছেদে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তাহলে আপনাদের (দুই মেয়র) জন্য বিচার বিভাগ হাত প্রসারিত করবে।' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌড়ীয় মঠের সভাপতি গিরিধারী লাল মোদি। বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, 'এসব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে তারা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।' অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, ইসকন মন্দিরের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, মঠের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী প্রমুখ।
6
ছোটবেলা থেকে চাকরির প্রতি তেমন কোনো ইচ্ছা ছিল না নাহিদ হোসেনের। ভাবতেন নিজেই একজন উদ্যোক্তা হবেন। কারও অধীনে চাকরি করবেন না। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়ালেখার পাশাপাশি নিজ এলাকায় শুরু করেন মৌ খামার। তরুণ এই উদ্যোক্তার বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের বকুড়াল গ্রামে।নাহিদ ২০২১ সাল থেকে মৌ খামারে মধু উৎপাদন শুরু করেন। গ্রামের সরিষাখেত, লিচুর মুকুল, কুমড়ো খেত থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করেন নাহিদ। দেশের বিভিন্ন জেলা থেকে মধুর অর্ডার পান তিনি। এ ছাড়া ক্রেতারা মধু কিনতে ভিড় করেন তাঁর বাড়িতে। ক্রেতারা তাঁর উৎপাদিত মধু কেনেন প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকায়।এ বিষয়ে উদ্যোক্তা নাহিদ বলেন, 'বাবা মারা যাওয়ার পর গত বছর লকডাউনে মৌ চাষ শুরু করি। এর আগে মৌ খামারের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। রপ্ত করা প্রশিক্ষণ কাজে লাগাই মৌ চাষে। টিউশনের জমানো ৭ হাজার টাকায় দুটি মৌমাছির বাক্স কিনে শুরু করি যাত্রা। এখন ১০টিরও বেশি মৌ বাক্সে রয়েছে। প্রতি মৌসুমে প্রতিটি বাক্স থেকে ৮-১০ হাজার টাকার মধু পাই।'মৌমাছি দিয়ে মধু সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে নাহিদ জানান, মৌবাক্স ফসলের মাঠে রেখে দিই। দিনের বেলা মৌমাছিগুলো ফুল থেকে নেকটার (ফুলের রস) সংগ্রহ করে। ফুলের এই রসকে প্রক্রিয়ার মাধ্যমে ৭ থেকে ১০ দিনের মধ্যে মধুতে পরিণত করি। নেকটার সংগ্রহের সময় তাতে পানির পরিমাণ থাকে ৫০-৬০ ভাগ। পরে মেশিন দিয়ে মধু সংগ্রহ করতে হয়। মেশিনে সংগ্রহের ফলে মৌচাক কিংবা বাচ্চা কিছুই নষ্ট হয় না। নাহিদ আরও বলেন, 'আমি পড়াশোনার পাশাপাশি মৌ খামার শুরু করেছি। শুরুটা শখের বশে হলেও আশা করছি নিজেকে স্বাবলম্বী করতে পারব। দিনে দিনে আমার স্বপ্নের প্রসার ঘটছে। এখন লেখাপড়ার খরচের পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহায়তা করতে পারছি। ভবিষ্যতে আমি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। আমি প্রত্যাশা করি, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে।'এ বিষয়ে মধু ক্রেতা সাফিউন ইসলাম বলেন, 'বাজারে খুব একটা খাঁটি মধু মেলে না। নাহিদের কাছে খুব সহজেই খাঁটি মধু পাই। আমি নিয়মিত তাঁর খামার থেকে মধু কিনি।'স্থানীয় ব্যবসায়ী জানে আলম বলেন, 'উপজেলায় নাহিদের মৌ খামারটি বেশ আলোচিত। ছেলেটি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই মৌ খামার তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।'জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, 'মধু চাষ করে একদিকে লাভবান হচ্ছেন মৌচাষিরা, অন্যদিকে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। মৌ চাষ সম্প্রসারণ হলে যুবসমাজ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। এ ছাড়া মৌ চাষে বড় ধরনের পুঁজি লাগে না। মৌচাষিদের বড় পুঁজি হলো প্রশিক্ষণ, যা আমরা বিভিন্নভাবে মৌচাষিদের দিয়ে আসছি।'
6
গণপরিবহন চলাচল না করায় সীমিত লকডাউনের দ্বিতীয় দিনেও আজ রাজধানীবাসীর ভোগান্তি আরও বেড়েছে। প্রথম দিনে মোটরসাইকেলে লোকজন যাতায়াত করতে পারলেও আজ সকাল থেকে পুলিশের কঠোরতায় তাও সম্ভব হচ্ছে না। রিক্সা চলাচলের ক্ষেত্রে বিধি-নিষেধ থাকলেও অনেক সড়কেই পুলিশ রিকশায় দুইজন থাকলে একজনকে নামিয়ে দিচ্ছে। ফলে ভোগান্তি আরও বেড়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলি, প্রধান সড়কে মোটর সাইকেলসহ ব্যক্তিগত যানবাহন ও রিকশার চাপ গতকালের মতোই ছিল। বিভিন্ন সড়কে যানবাহনের চাপ থাকায় যানজট লেগেই ছিল। মোটরসাইকেলে শুধুমাত্র চালক ছাড়া অন্য যাত্রী পরিবহন না করতে ঢাকা মহানগর পুলিশের দেওয়া নির্দেশনা সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা করছে। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরী, ফার্মগেট, শাহবাগ, আসাদগেট, বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ কোনো মোটরসাইকেলে দুই জন যাত্রী চলতে দেয়নি। মোটরসাইকেলে দুই জন যাত্রী দেখামাত্রই পুলিশের মোটরসাইকেলের গতিরোধ করছে এবং একজনকে নামিয়ে দিচ্ছেন। তারপর ওই মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাও দেওয়া হচ্ছে। এসব এলাকায় পুলিশের তৎপরতা অন্যান্য এলাকার চেয়ে একটু বেশিই দেখা গেছে। বিজয় সরণি, রমনা ভিআইপি রোডসহ বিভিন্ন সড়কে প্রথম দিন যাত্রী নিয়ে রিকশা চলাচল করলেও গতকাল তা দেখা যায়নি। এসব সড়কে চলাচলরত সব রিক্সা পুলিশ আটকে দিয়েছে। কোনো কোনো জায়গায় রিকসায় দুজন যাত্রী থাকলেও পুলিশ একজনকে নামিয়ে দিয়েছে। এই অবস্থায় অফিসগামী লোকজন প্রথম দিনের চেয়ে আজ দ্বিতীয় দিনে আরও বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। সব ভোগান্তি সঙ্গে নিয়েই লোকজনকে অফিসে যেতে দেখা গেছে। লকডাউন মেনে চলার কোনো প্রবণতা আজও রাস্তায় বের হওয়া মানুষের মাঝে দেখা যায়নি। রাজধানীর মাতুয়াইল, সাইনবোর্ড বিশ্বরোড এলাকায় আজও লোকজনের ভিড় রয়েছে। তারা কেউ ঢাকা ছাড়ছেন, আবার কেউ ঢাকায় ফিরছে। অনেকেই অফিসে যাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। সবাইকে যানবাহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। প্রয়োজনের তাগিদে মানুষ ঘর থেকে বেরিয়ে পড়লেও যানবাহন তাদের চরমভাবে ভোগান্তি বাড়িয়েছে। উপায় না পেয়ে ৬/৭ জন একত্রিত হয়ে রিকশাভ্যানে করেও মানুষ নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে পিকআপ ভ্যানেও মানুষ ঢাকায় ঢুকেছে, আবার অনেকে ঢাকা ছেড়ে গেছে। সড়কে যানবাহনের চাপ থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগনালে বেশ দীর্ঘ যানজট দেখা গেছে। এদিকে রাস্তায় বের হওয়া মানুষের মধ্যে করোনার সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেওয়া কোনো নির্দেশনা মানতে দেখা যায়নি। পাড়া-মহল্লা, অলিগলি ও প্রধান সড়কে মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। বেশিরভাগেরই মুখে মাক্স ব্যবহার করতে দেখা যায়নি। অলিগলির চায়ের দোকানে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে আড্ডা চলছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়েও লোকজন আড্ডা দিচ্ছে। মাসের শেষে বাসা পরিবর্তনের মালামাল নিয়েও আজ লোকজন চলাচল করেছে। কারণ ১ তারিখ থেকে কঠোর লকডাউন শুরু হলে বাসা বদলানো কঠিন হয়ে পড়বে। এ কারণেই আগেভাগে বাসা বদলানো। রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর, সাইনবোর্ড ও বাবু বাজার এলাকা দিয়ে রাজধানীতে প্রবেশ এবং বাহির হওয়ার পথগুলোতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ ছিল।
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের দুঃস্বপ্ন দেখার কোন কারণ নেই। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, শুধু তাই নয়, সনাতন ধর্মালম্বীদের জন্যও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো! যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রেসক্লাবে সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিবের স্বভাবসুলভভাবে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ থেকে বিএনপি বের হতে পারছে না।
6
গাইবান্ধার ফুলছড়িতে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।জানা যায়, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন একই ইউনিয়নের গুনভরি গ্রামের জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী লাইজু বেগম। একই সঙ্গে তাঁরা পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গায় থাকা একটি গাছ কেটে নেন এবং কর্মকর্তাদের ভয়ভীতি দেখান।স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক ছালেহা আকতার জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নামে ৫৩ শতক জমি। সীমানা প্রাচীর না থাকায় ওই পরিবারটি জোরপূর্বক কিছু জায়গা দখল করে ঘর নির্মাণ করে। কিছু বলতে গেলেই বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. রফিকুল ইসলাম আজকের পত্রিকা বলেন, বিষয়টি জানতে পেরে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক আকতারুজ্জামানকে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে দখল করা জায়গা পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
6
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় ১৩ লাখের বেশি মানুষ নিহত হয়। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় সড়কে মৃত্যুর হার সারা বিশ্বের মোট সংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, দেশে মোটরসাইকেল দুর্ঘটনা গত বছরের তুলনায় ১০ মাসে বেড়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং এতে প্রাণহানি বেড়েছে ৭১ দশমিক ৩৫ শতাংশ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি কমে ৪২ শতাংশ এবং মারাত্মক আহত হওয়ার ঝুঁকি কমে ৬৮ শতাংশ। আজ বৃহস্পতিবার ঢাকায় 'সড়ক নিরাপত্তায় হেলমেটের ব্যবহার' শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বক্তারা।বাংলাদেশে হেলমেট ব্যবহারের উচ্চ মানদণ্ড নির্ণয়ের উদ্দেশ্যে সচেতনতা তৈরিতে বিশ্বব্যাংক, এফআইএ, ব্র্যাক ও বিআরটিএ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্ব মোটর স্পোর্টসের পরিচালনা সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইলের (এফআইএ) তৈরি এবং জাতিসংঘের স্বীকৃত মোটরসাইকেল আরোহীর হেলমেট বাংলাদেশে উন্মুক্ত করা হয়। এই বিশেষ হেলমেট জাতিসংঘের বিশেষ নিরাপত্তা স্পেসিফিকেশনে তৈরি এবং স্থানীয় আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পারে। অনুষ্ঠানে ১২ জন নির্বাচিত মোটরসাইকেলচালক এবং অন্য ব্যক্তিদের মধ্যে ইউএন স্ট্যান্ডার্ড হেলমেট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, 'নিম্নমানের হেলমেট আমদানি বন্ধ করতে হবে। প্রয়োজনে নীতিমালা সংশোধন করতে হবে। যদি নীতিমালা না থাকে তবে নীতিমালা করে নিম্নমানের হেলমেটের আমদানি বন্ধ করতে হবে। একই সঙ্গে আমাদের দেশেই স্ট্যান্ডার্ড মানের হেলমেট তৈরিতে কীভাবে সহযোগিতা দেওয়া যায়, সে পদক্ষেপ নিতে হবে।'গত ৬ মাসের সড়ক নিরাপত্তার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, '৩২ শতাংশ সড়ক দুর্ঘটনাতেই মোটরসাইকেলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো, হেলমেটের মান নিশ্চিত করা। আমাদের নিম্নমানের হেলমেট আমদানি বন্ধ করতে হবে।'বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, মোটরসাইকেলে স্টান্ডার্ড হেলমেট ব্যবহারের বিকল্প নেই। ইতিমধ্যেই বিএসটিআইয়ের কাছে হেলমেটের মান নির্ধারণের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে কাজ চলছে।আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যাফার, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসাইন প্রমুখ।
6
তখন আন্তর্জাতিক রাজনীতিতে ভাঙন। প্রগতিশীল বলে নাম ছিল যাঁদের, সেই বামপন্থায় রুশ-চীন বিভেদ এসে হাজির হয়েছে। জীবনের বড় একটা সময় জেলখাটা সত্যেন সেনের এসব ভালো লাগেনি। কোনো ধরনের বিভেদেই তিনি মুক্তির আলো দেখতে পান না।দলের প্রতি আনুগত্য বজায় রেখে সংস্কৃতিচর্চার কথা ভাবলেন তিনি। ষাটের দশকের শেষদিকের কথা। নিছক সংস্কৃতির চর্চা নয়, তিনি এমন একটি দল গড়তে চাইলেন, যে দল চলে যাবে সাধারণ মানুষের কাছে। মুকুন্দ দাসের গান যেমন সাধারণ মানুষের কথা বলত, দুলিয়ে দিত মানুষের মন, সে রকমই একটি দলের কথা ভাবলেন তিনি।গান বাঁধলেন, 'ও আমার দেশের ভাই, আমার মিনতি শোনো'মস্কো বা চীন নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে ছিল না সত্যেন সেনের। তিনি চেয়েছেন কাজের মাধ্যমে বাংলার মানুষের কাছাকাছি হতে। সংঘর্ষেই শক্তির অপচয় দেখেছেন তিনি অস্থির হয়ে। এভাবেই গড়ে উঠেছে উদীচীর ভাবনা। সঙ্গে পেয়েছিলেন রণেশ দাশগুপ্ত, শহীদুল্লা কায়সারদের।উদীচী গড়ার কাজে তিনি সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী পেয়েছিলেন গোলাম মোহাম্মদ ইদুকে। দুজনেই কাজ করতেন দৈনিক সংবাদে। ইদু রবীন্দ্রসংগীত শিখতেন ছায়ানটে। সত্যেন সেন কোনো শুকনো তাত্ত্বিক ছিলেন না। তিনি ছিলেন সংগীতের রসে বিভোর মানুষ। সন্জীদা খাতুন-ওয়াহিদুল হকের আজিমপুরের ফ্ল্যাটে থেকেছেন কিছুদিন। ভোরবেলায় হাঁটতে হাঁটতে চলে যেতেন অনেক দূর। ফিরে এসে খোলা গলায় গাইতেন রবীন্দ্রসংগীত। নিয়ন্ত্রিত সংস্কৃতির বলয়ে আটকে পড়া কমিউনিস্টদের দলে তিনি ছিলেন না। অস্পৃশ্য বলে ত্যাগ করেননি রবীন্দ্রনাথকে।১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধ হলো। তিনি সন্জীদা খাতুনদের বাড়ি থেকে চলে গেলেন পুরান ঢাকার আস্তানায়। তিনি জানতেন, এই যুদ্ধের পরিণতিতে গ্রেপ্তার হতে হবে। সন্জীদা খাতুন তখন সরকারি কলেজের শিক্ষক। তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার হলে সন্জীদা খাতুনের ভাগ্যে কী ঘটবে, তা ভালো করেই জানতেন সত্যেন সেন।বাড়ি পরিবর্তন করার পরপরই সত্যেন সেনকে গ্রেপ্তার করা হয়েছিল।সূত্র: সন্জীদা খাতুন, স্মৃতিপটে গুণীজন, পৃষ্ঠা: ৯৬-১০২
2
তার তুলনা শুধু তিনি। তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং অব রোম্যান্স। আজ তার ৫৫তম জন্মদিন। জিরো থেকে হিরো হয়ে উঠা শক্তিমান এক অভিনেতার নাম শাহরুখ। জীবনের এই উত্থানের পরতে পরতে আছে সংগ্রাম ও অধ্যবসায়ের গল্প। সেসব বিভিন্ন সময় নিজেই জানিয়েছেন শাহরুখ। সঙ্গত কারণেই বলিউডে প্রেরণা যোগানো নায়কদের মধ্যে অন্যতম হিন্দি সিনেমার রঙিন 'দেবদাস'। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান। মা লতিফফাতিমা। একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে অবস্থান পোক্ত করেন শাহরুখ। 'করন অর্জুন', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'পরদেশ', 'দিল তো পাগল হ্যায়', 'দিল সে', 'মোহাব্বাতে', 'কাভি খুশি কাভি গাম', 'দেবদাস', বাদশাহ, 'ডন', কাল হো না হো, বীর-জারা, মাই নেম ইজ খান, স্বদেশ, কুছ কুছ হোতা হ্যায়, চাক দে ইন্ডিয়া প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ খান। প্রায় তিন দশকের ক্যারিয়ারে মোট ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ। তার মধ্যে আটবার সেরা অভিনেতার। তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন শাহরুখ খান। ব্যক্তি জীবনে তিন সন্তানের জনক শাহরুখ খান। বিডি প্রতিদিন/আল আমীন
2
বিএনপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধিতাকারীদের ইন্ধন যোগাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দীর্ঘদিন ধরে ভারতবিরোধিতা ও ভারতের সাথে বৈরিতার যে রাজনীতি অনুসরণ করে আসছে, সেটি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য সহায়ক নয়। সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ'র সভাপতিত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া বেগম, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান বলেন, 'গতকাল দেখতে পেলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রশ্ন তুলেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে আসছেন। প্রকৃতপক্ষে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার বিরুদ্ধে যারা বিক্ষোভ প্রদর্শন করছে এর পেছনেও যে বিএনপি-জামাত, বিশেষ করে বিএনপি ইন্ধন দিয়ে আসছিল, মির্জা ফখরুল নিজেই 'মোদি কেন আসছেন' সে প্রশ্ন তুলে সেই গোমরটাই গতকাল ফাঁস করেছেন।' অর্থাৎ বিএনপি তাদের যে ভারতবিরোধিতার রাজনীতি সেটা থেকে ফিরে আসতে পারেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশির সাথে সুসম্পর্ক প্রয়োজন। বিশেষ করে যে দেশ দিয়ে আমাদের তিনদিক বেষ্টিত, সেই দেশের সাথে সুসম্পর্ক না রেখে আমাদের উন্নয়ন অগ্রগতি সম্ভবপর নয়। বিএনপি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায় না, সেকারণে ভারতের প্রধানমন্ত্রী কেন আসছেন সেটি নিয়ে প্রশ্ন তুলছেন।' 'আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এ ধরনের প্রশ্ন উত্থাপন না করে বরং সঠিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন; আপনারা ভারতবিরোধিতার রাজনীতি, ভারতের সাথে বৈরিতার যে রাজনীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছেন, সেটি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য সহায়ক নয়' বলেন ড. হাছান। আজকে যে ভিডিও কনফারেন্সে আমরা দূর থেকেও সংযুক্ত হতে পারছি তার কারণ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে বর্ণনা করে মন্ত্রী ড. হাছান এসময় বলেন, এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর থেকে আমরা যেমন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, জননেত্রী শেখ হাসিনা যদি অব্যাহতভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন তাহলে অবশ্যই বিশ বছর পর ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে পারবো। জনগণের ভালোবাসা নিয়েই আমরা দেশ পরিচালনা করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'আমাদের দল যেহেতু ক্ষমতায় আছে, আমাদের দায়িত্ব-কর্তব্য অপরিসীম এবং ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, আচার আচরণ এমন হতে হয় যাতে কেউ কষ্ট না পায়, কেউ বিরক্ত না হয়, জনগণ যাতে আমাদের ভালোবাসে।' খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লগ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের সাথী হতে দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
6
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ঘরোয়া রাজনীতিতে পুনর্গঠনের লক্ষ্যে নেতা কিম জং উনের অধীনে 'সেকেন্ড ইন কমান্ড' এর একটি নতুন পদ সৃষ্টির জন্য বিধি সংশোধন করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা এ তথ্য জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ারএক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, কিম জং-উনের সেকেন্ড ইন কমান্ড পদের নামকরণ করা হয়েছে 'ফার্স্ট সেক্রেটারি'। গত জানুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া'র সম্মেলনে নেতা কিম জং-উন দলের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিমের আগে সবশেষ তার বাবা ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ছিলেন। এই পদে আসীন হয়ে কিম জং উন তার ক্ষমতা আরও সুদৃঢ় করেছেন। ইয়োনহাপ জানায়, বাবার সামরিক বাহিনী কেন্দ্রিক প্রশাসনের তুলনায় কিম জং-উন সরকারে তার রাজনৈতিক দলের আরও বড় ভূমিকা চান। উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টিতে যে সাতটি 'সেক্রেটারি' বা মহাসচিব পদ আছে, নতুন পদটি তার মধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন। দলের পলিটব্যুরোর প্রেসিডিয়াম সদস্য জো ইয়ং ওনকে 'ফার্স্ট সেক্রেটারি' পদটি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, তিনি কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচিত। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ২৬৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।এনবিআর সূত্র জানায়, করোনা পরিস্থিতিতেও দেশে রাজস্ব আদায়ে গতি বেড়েছে। আর প্রথম পাঁচ মাসে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক আদায় মিলিয়ে প্রবৃদ্ধি হার ১৪ দশমিক ৯৯ শতাংশ।গত ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জুলাই-নভেম্বর রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮৭ হাজার ১৯৪ কোটি টাকা।এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ১৩ হাজার ৭৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অবশ্য চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ১৩ হাজার ৯৮ কোটি টাকা কম হয়েছে। এ সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১৩ হাজার ৩৬৬ কোটি টাকা। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৮৮.৪৫ শতাংশ অর্জন করেছে এনবিআর।এদিকে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে থাকায় দেশের ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে। এ ছাড়া এনবিআরের মনিটরিং ব্যবস্থা জোরদার, করজাল বৃদ্ধি ও অটোমেশনের কারণে রাজস্ব আদায়ে গতি বেড়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, পাঁচ মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আমদানি-রপ্তানির বিপরীতে শুল্ক আদায় থেকে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২২.৫৬ শতাংশ। অর্থাৎ আমদানি-রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায় বেড়েছে। আমদানি-রপ্তানির শুল্ক বাবদ আদায় হয়েছে ৩৩ হাজার ৯৬৪ কোটি ৮২ লাখ টাকা। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৮৭.৬৪ শতাংশ অর্জিত হয়েছে।আর অর্থবছরের পাঁচ মাসে আয়কর থেকে ১৪ দশমিক ০৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আয়কর বাবদ আদায় হয়েছে ২৯ হাজার ৬৯৭ কোটি ৫৬ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় হয়েছে ৯১.৭৪ শতাংশ।অপরদিকে, ভ্যাট আদায়ে এ সময় প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। ভ্যাট থেকে সর্বোচ্চ ৩৬ হাজার ৬০৪ কোটি ৯১ লাখ টাকা আদায় করেছে এনবিআর। যা লক্ষ্যমাত্রার সাড়ে ৮৬.৬৬ শতাংশ।এ ব্যাপারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করোনা পরিস্থিতি অনেকটা কমে আসায় এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসতে শুরু করায় রাজস্ব আদায় বাড়ছে। তবে বছরব্যাপী এনবিআরের বিশাল রাজস্ব আদয়ের লক্ষ্যমাত্রা রয়েছে বিষয়টি নির্ভর করবে আগামী দিনগুলোতে অর্থনীতির গতি-প্রকৃতির ওপর। সরকার ধনী শ্রেণির মানুষকে করের আওতায় আনার পাশাপাশি কর জাল আরও বিস্তৃত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি গতিশীল থাকলে রাজস্ব আদায় বাড়বে।উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছর শেষে এনবিআরের রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করতে এনবিআরকে বছরের শেষ ৭ মাসে আরও ২ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।এদিকে, বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সবচেয়ে বেশি অর্থাৎ এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে এক লাখ ছয় হাজার কোটি টাকা এবং আমদানি শুল্ক বাবদ ৯৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
0
অনেককাল আগে শয়তান জালকে হারিয়ে দেয় অসীম সাহসী ক্রোন। আর জালের শরীরের রক্ত পান করে জন্ম হয় অনেক শক্তিশালী ও সাহসী এক বর্বর জাতির। ভয়ে কেউ সেই জাতির সামনে যেতে সাহস করে না। সেই জাতিরই এক ভিতু, শক্তি ও সাহসহীন ছেলের নাম রোনাল। তার কাঁধে আসে এক বড় দায়িত্ব। হঠাৎ একদিন লর্ড ভালকাজার আক্রমণ করে বসে তাদের ওপর। নির্দয়ভাবে চালানো আক্রমণে মারা যায় অনেকেই, কেউ কেউ বন্দী হয়। শুধু বাকি থাকে রোনাল ও আলিবার্থ।রোনাল এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে, ভালকাজার জাদু দিয়ে তৈরি একটা পোশাক পরে থাকে, তাই তাকে হত্যা করা খুব কঠিন। ক্রোন যে তলোয়ার দিয়ে শয়তান জালকে হত্যা করেছিল, একমাত্র সেই তলোয়ার দিয়ে ভালকাজারকে হত্যা করে বাকিদের উদ্ধার করা সম্ভব।এদিকে ভালকাজারের উদ্দেশ্য, জালকে আবার ফিরিয়ে আনা। এ জন্য সে বন্দীদের রক্ত উৎসর্গ করে। কিন্তু রোনালের রক্ত বাকি থাকায় ভালকাজারের লক্ষ্য ব্যর্থ হয়। ভালকাজার ক্ষিপ্ত হয়ে তার সৈন্যদের পাঠায় রোনালকে বন্দী করে নিয়ে আসতে।শুরু হয় রোনাল ও ভালকাজারের দুর্ধর্ষ এক মিশন। কে সফল হয় শেষ পর্যন্ত-মানুষ নাকি শয়তান ভালকাজার? এসব জানতে চট করে দেখে ফেল ১ ঘণ্টা ২৯ মিনিটের 'রোনাল দ্য বারবারিয়ান' সিনেমাটি।
6
প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে। চলতি বছরের আগস্ট মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কার দেয়া হয়। শফিকুল ইসলাম বলেন, 'আমাদের মূল দায়িত্ব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। অপরাধের শিকার কারা হচ্ছে, কি কারণে হচ্ছে তার সঠিক কারণ নির্ণয় করতে হবে। সেই লক্ষ্য ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও চেক পোস্টের কার্যক্রম বাড়াতে হবে। মামলা তদন্তের অগ্রগতি আরও বেগবান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'নগরবাসীর আস্থা অর্জনে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। নগরবাসীদের আইনানুগ সহযোগিতা করতে হবে'। সভায় জানানো হয়, ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন, ডিবি-গুলশান অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার। চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার সহকারি পুলিশ কমিশনার হাসান মাহমুদ মুহতারিম, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি-ওয়ারী ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল, মাদকদদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন, সহকারি পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার। অজ্ঞান অথবা মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন, ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মা. আজহারুল ইসলাম মুকুল। ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। কোতয়ালী ট্রাফিক জোনের শ্রেষ্ঠ হয়েছেন, সহকারি পুলিশ কমিশনার বিমান কুমার দাস, যাত্রাবাড়ী ট্রাফিক জোনের শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন জাকারিয়া মেনন, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে শাহবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আবু সালেক ও তেজগাঁও ট্রাফিক জোন সার্জেন্ট মীর মো. শাহ আলম। এছাড়াও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগসহ ৯টি বিভাগের ১১৭ জন অফিসার এবং ফোর্সকে বিশেষ পুরস্কার দেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার এবং যুগ্ম ও উপ-পুলিশ কমিশনাররা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস বিডি প্রতিদিন/আরাফাত
6
'চুরি করে হলেও দুই ফোঁটা পানি দাও বাবা।' বাবার কাছে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতের তৃষ্ণার্ত আকুতি। শেষ পর্যন্ত পারেননি নুসরাত। হার মানলেন অমোঘ নিয়তির কাছে। শেষনিশ্বাস পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে নিজের লড়াইটা জারি রাখলেন। জীবন দিয়ে উদাহরণ হয়ে থাকলেন নুসরাত। এভাবেই সাহস করে প্রতিবাদ করতে হয়। কিন্তু জীবন শুরুর আগেই যে নুসরাতের চলে যাওয়া অসম্ভব কষ্টের।সোনাগাজীর এই নৃশংস ঘটনাসহ সাম্প্রতিক কিছু অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে ভয়ংকর এক পরিবর্তনের ইশারা দেয়। কিছুদিন ধরে দেশে ধর্ষণের মহামারি শুরু হয়েছে যেন। পাঁচ বছরের শিশু থেকে বয়স্ক নারী, কেউই রেহাই পাচ্ছেন না। কথা-কাটাকাটির জেরে রিকশাচালককে পিষে মারছেন বাসচালক। সহনশীলতা সমাজ থেকে একেবারেই উধাও। সবচেয়ে ভয়ংকর হচ্ছে, এসব অপরাধের পক্ষেই সমাজের কোনো কোনো অংশ কথা বলছে। সোনাগাজীর যৌন নিপীড়ক মাদ্রাসার অধ্যক্ষের পক্ষে মিছিল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মিছিলের ছবি ঘুরে বেরিয়েছে। প্রায় দুই দশক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ধর্ষকের পক্ষে মিছিল হয়েছিল। তখন করেছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিতরা। এবার করলেন ধর্মীয় শিক্ষার শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দাপুটে ছাত্রনেত্রীকে শাস্তির বদলে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অপরাধীর পক্ষে প্রকাশ্যে মিছিল খুব খারাপ আলামত।দেখতে দেখতেই একটি নৃশংস সমাজের সদস্যে পরিণত হচ্ছি আমরা। একদিকে অপরাধ বাড়ছে, অন্যদিকে জনসাধারণই হাতে আইন তুলে নিচ্ছে। চুরির অভিযোগে কিশোর পিটিয়ে হত্যার ঘটনাও আমরা দেখেছি। এমন এক পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি, যেখানে কেউ আইনকে ভয় পায় না। আইনের প্রতি কারও আস্থাও নেই। অপরাধীদের মধ্যে বিন্দুমাত্র ভয়ের লেশ নেই। বরং ভয়ে থাকে নির্যাতিত, আক্রান্তের পরিজন। নির্যাতিত হওয়ার পরও হুমকি-ধমকি অব্যাহত থাকে। নির্যাতিতের সঙ্গে ক্ষমতার মালিকেরা থাকে না। তারা থাকে অপরাধীদের সঙ্গে। চরম এক বিশৃঙ্খল পরিস্থিতি চারদিকে। বলা যেতে পারে, সব অপরাধের সঙ্গে রাজনীতির সরাসরি কোনো সংযোগ নেই। কিন্তু আছে। কলুষিত রাজনীতির ফলাফল হচ্ছে আজকের এই অপরাধপ্রবণ সমাজ। অপরাধীদের রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। অপরাধ তত্ত্বের অনেক চিন্তার প্রথম দিকের একটি হচ্ছে শিকাগো স্কুল অব থট। শিকাগো স্কুল অব থটের মূল বিষয় হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলাই অপরাধের মূল কারণ। মার্ক্সবাদী অপরাধবিষয়ক তাত্ত্বিকেরা মনে করেন, এই সামাজিক বিশৃঙ্খলা আবার শ্রেণিসংঘাতের কারণে তৈরি হয়। সমাজে বৈষম্যের কারণে ক্ষমতার বিতরণ হয় শ্রেণিগত অবস্থান অনুযায়ী। ক্ষমতাশালীরা নিজেদের স্বার্থ সংরক্ষণে ক্ষমতার ব্যবহার করে থাকেন। সমাজে আইন ভাঙার প্রবণতা বেড়ে যায়। এটা সমাজের শীর্ষ থেকে নিম্নস্তর পর্যন্ত বিস্তার লাভ করে। কোনো সমাজে যখন এই অবস্থা বিরাজ করে, তখনই অপরাধপ্রবণতা ও অপরাধীর প্রতি সমর্থন বাড়তে থাকে। প্রথমত, অপরাধমূলক কর্মকাণ্ডকে সুবিধাভোগীরা সমর্থন জানায়। দ্বিতীয়ত, ক্ষমতাশালীদের চাপে ও ভয়ে সাধারণ মানুষ সমর্থন দিতে বাধ্য হয়। কার্ল মার্ক্স, এমলি ডুরখাইমদের মতে, পুঁজিবাদী শিল্পের বিকাশ ও নগরায়ণের কারণে সামাজিক পরিবর্তন সমাজে বিশৃঙ্খলা ও অপরাধী তৈরি করে এবং সমাজের নিয়ন্ত্রণ চলে যায় সন্ত্রাসী আর রাজনৈতিক গুন্ডাদের হাতে। পরিস্থিতি এমন হয় যে জনপ্রতিনিধিদের দেখলেই অনেকেরই অন্তরাত্মা কেঁপে ওঠে। সোনাগাজীর ঘটনার দিকে দৃষ্টি ফেরানো যাক। এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে জামায়াতের সাবেক রোকন অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে। প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে, শুক্রবার রাতে মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শিক্ষার্থীর ছোট ভাইকে ফোন দিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ ছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন মাধ্যমে সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। এখানে একক কোনো গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করা মুশকিল। দেখা যাচ্ছে, অপরাধীদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকলেও বিভিন্ন কারণে কার্যত এঁরা সবাই একই পক্ষ ও রাজনৈতিকভাবে ক্ষমতাশালী। এই ক্ষমতার কারণেই নির্যাতিত, আক্রান্তের বিপক্ষে একটি অংশ দাঁড়িয়ে যায়। আশঙ্কাজনক হলো, নিকট অতীতে এই প্রবণতা দিন দিন বাড়ছে। অপরাধীর পক্ষে যারা গলা চড়ায় বা মাঠে নেমে পড়ে, কার্যত অপরাধের সঙ্গে তাদের কোনো সংশ্লেষই নেই। সোনাগাজীতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার পক্ষেও একদল শিক্ষার্থীর মানববন্ধনই প্রথম না, অপরাধীর পক্ষে এর আগেও মানববন্ধন হয়েছে। সিলেটের ছাত্রলীগের নেতা বদরুলের পক্ষে মিছিল হয়েছে। ফেনীতেই এক উপজেলা চেয়ারম্যানকে পুড়িয়ে মারার সন্দেহভাজন আসামির পক্ষেও মানববন্ধন হয়েছিল। কিন্তু হওয়ার কথা বিপরীত। আক্রান্তের পক্ষে সবার মাঠে নামার কথা। মাঠ দখলে থাকার কথা প্রতিবাদী জনতার। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অপরাধীরাই বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। অপরাধীর পক্ষের লোকজনই বরং মাঠ দখল করে আছে। প্রশ্ন হচ্ছে, যারা এই সব মানববন্ধন করছে, এরা কারা? আমাদের সমাজেরই অংশ। কিন্তু এরা অপরাধীর পক্ষে দাঁড়াচ্ছে কেন? কোন যুক্তিতে, কোন ধারণা থেকে তারা অপরাধীর পক্ষে দাঁড়ায়? অপরাধকে এভাবে গণসমর্থন কেন দিচ্ছে? কোন পথে যাচ্ছে সমাজ, রাষ্ট্র, দেশ? নাগরিকের অন্যায়ের প্রতিবাদের সাহসটুকু হারিয়ে যাচ্ছে। অপরাধীর যুক্তি কী? এ বিষয়ে মনোবিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করছেন। তাঁদের একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী জোসেফ হর্সফিল্ড। তিনি মনে করেন, প্রত্যেক অপরাধীই অপরাধ সংঘটনের পেছনে যুক্তি দাঁড় করিয়ে থাকে। অপরাধীর মানসিক গঠনই হয়তো ওই সময় বদলে যায়। অপরাধের পক্ষে তাই অপরাধীর 'যৌক্তিক বাছাই' বা দোহাই থাকে। কিন্তু অপরাধীর সমর্থকদের 'যৌক্তিক বাছাই' কী? যৌন নির্যাতক, খুনি, ধর্ষকের পক্ষে লোকজন মাঠে নেমে কী করে? এসবের উত্তর হচ্ছে, অপরাধী ও এর আশপাশের সবাই কমবেশি এক কলুষিত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ক্ষমতার সুবিধা ভোগের জন্য অপরাধীর পক্ষে কথা বলে-অথবা চাপে পড়ে। রাজনীতি-অর্থনীতি, প্রেম-ভালোবাসা নিয়ে তর্ক-বিতর্কের আড়ালে আমাদের সমাজে ভয়াবহ এক নেতিবাচক পরিবর্তন ঘটে গিয়েছে। ইদানীং মিথ্যা বলা ও লোক ঠকানোকে আর বাজে বিষয় হিসেবে দেখা হয় না। বরং সমাজে যে যত বেশি লোক ঠকাতে পারে, মিথ্যা বলে পার পেতে পারে, তাকেই বুদ্ধিমান ও চালাক হিসেবে প্রতিপন্ন করা হয়। এতে হিতাহিতজ্ঞানশূন্য এক অমানবিক সমাজের বিকাশ ঘটছে। প্রতিবাদের কোনো ছিটাফোঁটাও নেই আমাদের আচরণে। নিজেকে নিয়ে আমরা এতই ব্যস্ত যে আশপাশে তাকানোর সময় নেই বা তাকালে সমস্যা হতে পারে; তাই কেউই চারদিকে তাকাচ্ছে না। তাই রাতভর ডাকাতি হলেও সকালে উঠে আমাদের মনোভাব অনেকটা এ রকম যে আমার তো কিছু হচ্ছে না। সমাজের এই ধরনের নির্লিপ্ততার সুযোগে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। সমাজে দ্বন্দ্ব-সংঘাত থাকেই। তাই বলে একটি সুস্থ-স্বাভাবিক সমাজে মানুষ কীভাবে খুনি, ধর্ষকের পক্ষে কথা বলে? বলছি না আপনাকে মাঠে নামতে হবে। মিছিলে যেতে হবে। আপনার প্রতিবাদের আগুনে সব অপরাধী পুড়ে কয়লা হয়ে যাবে, তা-ও চাই না। তবে বলছি, আর কিছু না করতে পারুন, অন্তত অপরাধ, অপরাধীর বিপক্ষে কথা বলুন। কণ্ঠ ছেড়ে কথা বলুন। নিজের ঘর থেকেই নীতিনৈতিকতার শিক্ষাবিস্তার শুরু করুন। আইনের প্রয়োগ অবশ্যই সুফল বয়ে আনবে। কিন্তু এর সঙ্গে সামাজিক আন্দোলনও দরকার। ব্যক্তি পর্যায় থেকেই আন্দোলন শুরু করা দরকার। ব্যক্তি থেকে সমাজ ও রাষ্ট্রে এই আচরণ ছড়িয়ে দিতে হবে। তবেই আইনের সঠিক প্রয়োগ সম্ভব হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব না। নতুবা ইয়াসমিন, ত্বকী, তনু, নুসরাতদের মিছিল দিন দিন লম্বা হতেই থাকবে। ড. মারুফ মল্লিক, ভিজিটিং রিসার্চ ফেলো, ইনস্টিটিউট অব অরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন
8
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিচ্ছিন্নতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছেন কাশ্মিরীরা। বৃহস্পতিবার ওয়ানির ৫ম মৃত্যুবার্ষিকীতে উপত্যকার বিভিন্ন স্থানেই ধর্মঘট পালন করা হয়। ২০১৬ সালের ৮ জুলাই কাশ্মিরের অনন্তনাগ জেলার কোকেরনাগ উপজেলার বুমদুরা গ্রামে ভারতীয় সামরিক ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এক বন্দুক যুদ্ধে বুরহান ওয়ানি নিহত হন। তার হত্যার ঘটনায় ওই সময় পুরো কাশ্মিরে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। ওই সময় কাশ্মিরীদের বিক্ষোভে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় এক শ'র বেশি প্রাণহানি হয় এবং আরো শত শত লোক আহত হন। রাজধানী শ্রিনগরের বিভিন্ন স্থানে ধর্মঘটের কারণে দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমসকে শ্রিনগরের এক ফেরিওয়ালা মোহাম্মদ আকবর বলেন, 'বুরহান ওয়ানির স্মরণে লোকজন ধর্মঘট পালন করছে। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। সাথে সাথে সকাল থেকেই গাড়ি চলাচল কম তবে বিকেল থেকে আবার চলাচল শুরু হয়েছে।' অপরদিকে বুরহান ওয়ানির জন্মস্থান পুলওয়ামা জেলায় বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিলাল আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্থাপনের সাথে সাথে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। অপরদিকে জেলার এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ওয়ানির গ্রাম ত্রালে আংশিক হরতাল চলছে। তবে জেলার আর কোথাও কোনো অস্থিরতা দেখা যায়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস
3
সুদানের উত্তর দারফুরে জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক খাদ্য গুদামে অজ্ঞাত বন্দুকধারীদের লুটপাটের ঘটনায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে এই সংবাদ জানানো হয়। এর আগে বুধবার জাতিসঙ্ঘের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উত্তর দারফুরের রাজধানী আল ফাশেরের খাদ্য গুদাম থেকে এক হাজার সাত শ' টনের বেশি খাদ্য অজ্ঞাত বন্দুকধারীরা লুট করে। লুট করা খাবারে মোট সাত লাখ ৩০ হাজার দুর্দশাগ্রস্ত মানুষের এক মাসের খোরাকির ব্যবস্থা হতো। জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক খারদিয়াতা লো এন'দিয়াইয়ে বিবৃতিতে বলেন, 'সুদানের প্রতি তিনজনে একজনের মানবিক সহায়তার প্রয়োজন। এই ধরনের হামলা দুর্গত মানুষকে সহায়তা দিতে আমাদের সক্ষমতাকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করেছে।' তিনি বলেন, 'আমরা সুদানের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সুদানজুড়ে মানবিক সহায়তা সংশ্লিষ্ট স্থাপনা ও সম্পদের রক্ষা ও নিরাপত্তা দেয়ায় যথার্থ পদক্ষেপ নেয়ার।' এদিকে দারফুর অঞ্চলের গভর্নর মিনি মিনায়ি এই ঘটনাকে 'বর্বর কর্মকাণ্ড' বলে এক টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন। একইসাথে ঘটনার সাথে জড়িতদের 'বিচারের মুখোমুখি' করা হবে বলে টুইট বার্তায় জানান তিনি। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস লুটপাটের ঘটনায় সুদানের সরকারের কাছে দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আল ফাশেরে জাতিসঙ্ঘের প্রকল্পের কাজে নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। গত বছরের ৩১ ডিসেম্বর দারফুরে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্তের ঘোষণা করা হয়। ২০০৩ সালে অঞ্চলটিতে সহিংসতার জেরে জাতিসঙ্ঘ এই অঞ্চলে শান্তি মিশনের কার্যক্রম শুরু করে। তবে শান্তি মিশনের কার্যক্রম শেষ হলেও ওই অঞ্চলে জাতিসঙ্ঘ মানবাধিকার কার্যক্রম অব্যাহত রেখেছে। সূত্র : আলজাজিরা
3
প্রথমার্ধের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল সার্বিয়া। তবে সুইজারল্যান্ড ম্যাচের শেষের দিকে দারুণ এক গোল করে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ ষোলোয় যাওয়ার পথে ব্রাজিলের সঙ্গে পাল্লা করে সু্ইসরাও এক পা এগিয়ে গেছে। এখন ব্রাজিল, সুইজারল্যান্ড এমনকি সার্বিয়ারও শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। কালিনিনগ্রাদে শুক্রবার ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় প্রথম গোল খাই সুইসরা। মিটরোভিচের গোল প্রথমার্ধে শোধ দিতে পারেনি সুইজারল্যান্ড। প্রথমার্ধে সুইসদের জালে গোল দিয়ে এবং তাদের গোল বঞ্চিত করে চমক জাগানিয়া রাশিয়া বিশ্বকাপে নতুন চমকের সুযোগ তৈরি করেছিল সার্বিয়া। কিন্তু ম্যাচের ৫২ মিনিটে গোল করে তাদের সে আশায় জল ঢালে সুইজারল্যান্ড ফরোয়ার্ড সাকা। এরপর ম্যাচের ৯০ মিনিটে গোল করে সাকিরি সার্বিয়াকে বড় ধাক্কা দেয়। গোল করে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন এই ফরোয়ার্ড। এ ম্যাচে জয় পেলে 'ই' গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে চলে যেত সার্বিয়া। সেখানে তাদের বাঁচা-মরার লড়াইয়ে হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ। শেষ ম্যাচে জয় কিংবা সমতার ওপর নির্ভর করছে 'ই' গ্রুপ থেকে কারা নক আউট পর্বে যাবে, কারা বাদ পড়বে। ম্যাচে অবশ্য ৬২ ভাগ বল দখলে রেখে রাজত্ব করেছে সুইজারল্যান্ড। কিন্তু তারা গোলের তেমন সুযোগ করতে পারেনি। লম্বা পাসের খেলায় অবশ্য দু'দলই বেশ গতি দেখিয়েছে। সার্বিয়া গোলের লক্ষ্যে এবং বাইরে মোট ১১ শট নিতে পেরেছে। অপরদিকে সুইসরা আক্রমণ করেছে ১২ বার। তার মধ্যে দু'দল তিনটি বল গোলে পাঠাতে পেরেছে। বাকি আক্রমণগুলো দু'দলের গোলরক্ষককে তেমন পরীক্ষা নিতে পারেনি। গ্রুপ 'ই' শেষ ম্যাচে সার্বিয়া মুখোমুখি হবে ব্রাজিলের। আর সুইজারল্যান্ড খেলবে এরইমধ্যে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় লেখা হয়েযাওয়া কোস্টারিকার বিপক্ষে। দুটি ম্যাচই ২৭ জুন রাত ১২ টায় অনুষ্ঠিত হবে।
12
কাজী নওশাবা আহমেদ। অভিনেত্রী ও মডেল। তিনি এখন একাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যস্ত অনলাইনে পাপেট শো নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- 'ছায়াবৃক্ষ' ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিনয় জীবনে যে কয়েকটি ছবিতে অভিনয় করেছি, তার প্রায় প্রতিটি ছিল চেনা-জানা পরিবেশ নিয়ে। কিন্তু 'ছায়াবৃক্ষ' ছবিতে অভিনয় করেছি 'মনতুড়ি' নামের এক চা শ্রমিকের ভূমিকায়। মেয়েটি প্রতিদিন চা বাগানে কাজ করে, আর রাতে তাকে নাচতে হয় ম্যানেজারের মনোরঞ্জনের জন্য। একসময় মনতুড়ি স্বপ্ন দেখে দেশের একজন নৃত্যশিল্পী হওয়ার। কিন্তু তা সহজ নয়। ফলে এমন চরিত্রে অভিনয়ের জন্য বেশ সুযোগ পেয়েছি। চা শ্রমিকদের সঙ্গে কথা বলে নিজের চরিত্রটি তৈরি করেছি। যে কারণে এই কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। এখন কি নাটকের চেয়ে চলচ্চিত্রের কাজ বেশি করছেন? সিনেমায় অভিনয়ের স্বপ্ন নিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেছিলাম। যখন এই মাধ্যমে কাজের সুযোগ পাচ্ছি, তখন কেন অভিনয় করব না? আর বড়পর্দা নিয়ে দর্শকের পাশাপাশি শিল্পীদেরও আগ্রহ থাকে। এ কারণেই ভালো কাজের সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ি। নতুন ছবি বা নাটকে অভিনয়ের আগে আমি চিত্রনাট্য ও চরিত্র নিয়ে বেশ ভাবি। এখন যেমন অনলাইন প্ল্যাটফর্মের জন্য বেশি কাজ করছি। কিছুদিন আগে অনলাইনে আপনার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্য ন্যাকেড সোল' মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজটি দেখে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। শাব্দিক শাহীনের পরিচালনায় নির্মিত এই ছবিতে দর্শকরা আমাকে দেখছেন এক ট্রাক ড্রাইভারের স্ত্রী রাবেয়ার ভূমিকায়। মেয়েটি তার স্বামীর অত্যাচারের শিকার হয়। এরপর ঘটে নানা মনস্তাত্ত্বিক ঘটনা। এ কাজটি আমার নিজেরও বেশ প্রিয়। এবারে 'পাপেট শো'র কথা বলুন? দুই বছর আগে একটি ঘটনা সব এলোমেলো করে দিয়েছিল। সেটি ছিল আমার জন্য অ্যাক্সিডেন্ট। এমন অ্যাক্সিডেন্ট আমাদের কম-বেশি সবার হয়। তবুও এখন আমাকে নিয়ে আগের মতো কাজের জন্য নির্মাতারা ভাবেন না। কারও ওপর আমার রাগ নেই কারণ মানুষের এক দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায়। আমারও তেমন হয়েছে। আমি পাপেট শো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যা এখন আমার নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমার এই কাজটি করি সেইসব শিশুকে নিয়ে যারা প্রতিবন্ধী। যেহেতু তারা শারীরিকভাবে দুর্বল, তাই সরাসরি শোগুলো করোনার কারণে করতে পারছি না।। কিছুদিন আগে পাপেটের মাধ্যমে ১২ আলোকিত নারীর জীবনের গল্প তুলে ধরেছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে, এই শিশুদের নিয়ে নিয়মিত পাপেট শো করব।
2
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- অমর একুশের এই অবিনাশী গানের সুরকার ভাষাসংগ্রামী, শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্মৃতিচিহ্ন বরিশাল থেকে মুছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ৪৭ বছর আগে প্রতিষ্ঠিত শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের নামে লিজ নেওয়া অর্পিত সম্পত্তি (ভিপি) বেহাত হওয়ার উপক্রম হয়েছে। জেলা প্রশাসন থেকে ১০ শতাংশ অর্পিত সম্পত্তি লিজ নিয়ে নগরীর হাসপাতাল সড়কে ওই সংগীত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হলেও বিদ্যালয়ের জমি নিজের দাবি করে বরিশাল যুগ্ম জেলা জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালতে মামলা করেছেন জনৈক শৈল দে। তবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জমিটি রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের বলেছেন। অন্যদিকে, বরিশালের সামাজিক-সাংস্কৃতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংগীত বিদ্যালয় রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বরিশাল সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন সমকালকে বলেন, ১৯৭২ সালে বরিশাল নগরের বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের নামে সংগীত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরে ওই জমিটি সংগীত বিদ্যালয়ের নামে লিজ (বরাদ্দ) দেয় জেলা প্রশাসন। সেই থেকে হাসপাতাল সড়কের ওই পুরোনো একতলা ভবনে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের কার্যক্রম চলছে। সূত্র জানায়, ১৯৯৯ সালে নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা রফিক উদ্দিন আহম্মেদ রফিজ ও তার পরিবারের সদস্যরা ওই জমি তাদের দাবি করে জিয়াউদ্দিন হাসান কবিরকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব দেন। কিন্তু ২০০৭ সালে ওই জমি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি গেজেটভুক্ত হয়। ২০০৮ সালে রফিক উদ্দিন আহম্মেদ রফিজ ও তার পরিবারের সাত সদস্য ওই জমি শৈল দের কাছে ১৬ লাখ টাকায় বিক্রি করেন। অন্যদিকে, ২০১২ সালের বিএস রেকর্ডেও সংগীত বিদ্যালয়ের ওই জমি জেলা প্রশাসনের এক নম্বর খাস খতিয়ানভুক্ত হয়। এদিকে, ক্রেতা শৈল দে দখলে যেতে না পেরে ২০১২ সালে বরিশালের যুগ্ম জেলা জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালতে জেলা প্রশাসককে বিবাদী করে মামলা করেন। ওই মামলার বাদী শৈল দে দাবি করেন, তিনি ওই জমি দলিলমূলে কিনেছেন। উল্লেখ্য, এই শৈল দে হচ্ছেন অমৃত লাল দে অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান বিজয় কৃষ্ণ দের স্ত্রী। তবে জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি সেল থেকে আদালতে দেওয়া ভিপি আইন সহকারী নুরুল ইসলামের বর্ণনায় বলা হয়েছে, এ জমি শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় পরিচালনা কমিটি লিজ নিয়ে ১৯৭২ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। এ জমিতে সরকার পক্ষে লিজ ছাড়া অন্য কারও স্বত্ব বা দখল নেই। এ জমি নগরের প্রাণকেন্দ্রে ও অধিক মূল্যবান হওয়ায় জালিয়াতির মাধ্যমে কাগজ সৃষ্টি করে মামলা করা হয়েছে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, শহীদ আলতাফ মাহমুদ বাঙালির জাতীয় সত্তার প্রতীক। তার স্মৃতি রক্ষা করা আমাদের কর্তব্য। তাই শহীদ আলতাফ মাহমুদের নামে প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়টি যে স্থানে আছে, সেখানেই রাখতে প্রয়োজনে বরিশালের সংস্কৃতি কর্মীরা আন্দোলনে নামবেন। সংগীত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম ইকবালও প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, জমিটি নিজের দাবি করে শৈল দে আদালতে মামলা করেছেন। জেলা প্রশাসন থেকে আদালতে জবাব দাখিল করা হয়েছে। এ সম্পত্তি ও বিদ্যালয়টি রক্ষার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
6
ঢাকা জেলার জেলার দোহারে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের মেয়ে নারগিস সরকারি ঘর পেয়েছেন। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই গ্রামে গতকাল সোমবার দুপুরে এই ঘরের কাজ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।সারা দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীরনিবাস দিচ্ছে সরকার। এ অংশ হিসেবেই ঘরটি পেলেন নারগিস।আলী আহসান খোকন সিকদার বলেন, বঙ্গবন্ধুর ডাকে যাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন নাসির উদ্দিন ফকির।কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভালো উদ্যোগ নিয়েছেন। শহীদ মুক্তিযোদ্ধা ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একটি করে ঘর দিচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।ঘর পেয়ে নারগিস জানান, 'আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের এত সুন্দর একটা ঘর দিয়েছেন। এতে আমরা অনেক খুশি।'এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় উপসহকারী প্রকৌশলী কাজী সাজ্জাদ হোসেন, ঢাকা বিভাগের সহকারী প্রকৌশলী মো. গোলাম মোক্তাদির রিয়াদ, উপজেলা সহকারী প্রকৌশলী মো. রেজওয়ান হক, দোহার উপজেলার প্রকল্প অফিসার আল সাইদ, দোহার উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য শাহ সম্রাট চীশতী, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, মনির মাস্টারসহ আরও অনেকে।
6
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের একটি শিল্প কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। রোববার সকাল ১০টায় বেতন-ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা দাবিতে কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১২টার দিকে শ্রমিকদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। জানা গেছে, কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানা এলাকায় জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা লাঠিসোটা হাতে নিয়ে কারখানার প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী ও পুলিশ বাধা দেয়। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেটে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, সিনহা গার্মেন্টসে অনেক নারী শ্রমিক কাজ করেন। তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি, ছুটিকালীন সময়ে ভাতা প্রদান, মাসিক বেতন প্রতি মাসের ৮ তারিখের মধ্যে পরিশোধ ও ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হলেও কারখানা কর্তৃপক্ষ তা মেনে নিচ্ছেন না। মাতৃত্বকালীন ছুটি দাবি করায় অনেক নারী শ্রমিককে কারখানা থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা তাদের কাজ বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। এর আগেও গত শনিবার সকালে শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কারখানা ছুটি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সিনহা গার্মেন্টসের সুইং অপারেটর সালমা বেগম জানান, দীর্ঘদিন ধরে মাতৃত্বকালীন ছুটির জন্য কর্তৃপক্ষের কাছে শ্রমিকরা দাবি করে আসছেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি করায় অনেক শ্রমিককে কারখানা থেকে বহিষ্কার করা হয়েছে। ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ইন্ডাস্ট্রিজ পুলিশ ও তার নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের মহাসড়কে অবস্থান নিতে বাঁধা দেওয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার বশির আহম্মেদ জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সকালে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে প্রায় ১০ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। তিনি আরও জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
6
পরপর তিনবার জেলার সেরা করদাতাদের মধ্যে সেরা হয়েছেন পাপন কুমার ভানু। তিনি সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারি পেশায় নিয়োজিত থেকে ২০২১ সালের সেরা করদাতা নির্বাচিত হন। এর আগে ২০১৯ ও ২০২০ অর্থবছরেও সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন তিনি।জানা গেছে, পৌর শহরের এলজিইডি মোড়ের দেওলা এলাকার বাসিন্দা পাপন কুমার ভানু ২০০০ সালের শুরুতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। টানা ২০ বছর এ পেশায় নিয়োজিত থেকে সরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সড়কসহ বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন। একই সঙ্গে নিয়মিত কর পরিশোধ করায় ২০১৯ সালে এসে তিনি জেলার সেরা করদাতা হিসেবে প্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন। ২০২০ ও ২০২১ সালেও তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। চলতি বছর তিনি সেরা করদাতাদের মধ্যে প্রথম করদাতা হিসেবে গত বুধবার যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার মিলনায়তনে গাজীপুর কর বিভাগ আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
6
চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশনসংলগ্ন শ্রমজীবী মানুষের বস্তি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানানো হয়েছে। রোববার বিকেলে ষোলশহর ২ নম্বর গেটে গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সমাবেশে এ দাবি জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান সমাবেশে বলেন, এই করোনাকালে গরিব ও শ্রমজীবী মানুষকে বস্তি থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত অমানবিক। এরা ট্যাক্স দেয়, এরাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। নিতান্তই উচ্ছেদ করার প্রয়োজন হলে আগে এদের রেলের পরিত্যক্ত জমিতে বা সরকারি খাস জমিতে পুনর্বাসন করুন। সমাবেশে অন্য বক্তারা বলেন, ষোলশহর স্টেশনের রেললাইন থেকে তালতলা পর্যন্ত এলাকায় অন্তত ১৫ হাজার মানুষ বসবাস করে। করোনার এমন সময়ে উচ্ছেদের খবর পেয়ে সবাই আতঙ্কিত। কারণ এ এলাকায় বসবাসরত নারীদের বেশির ভাগই গৃহকর্মী। এ এলাকাকে কেন্দ্র করে আশপাশের এলাকার বিভিন্ন বাসাবাড়ি, বাজার, দোকানে তারা কাজ করে। এখান থেকে অন্য কোথাও চলে গেলে তারা কাজ হারাবে। এ ছাড়া অন্য এলাকায় ঘর ভাড়া করার জন্য অগ্রিম ও আনুষঙ্গিক খরচ বহন করার সামর্থ্য তাদের নেই। এখান থেকে তাদের উচ্ছেদ করলে এসব গরিব মানুষকে সন্তানদের নিয়ে পথে বসতে হবে।হসমাবেশ থেকে জানানো হয়, সরকার গৃহহীনদের পুনর্বাসনের জন্য ২০২০ সালে একটি নীতিমালা প্রণয়ন করেছে। সে অনুযায়ী গৃহহীনদের পুনর্বাসনের জন্য সংশ্নিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ সেই নীতিমালা অনুসরণ করে অসহায় গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করুক। গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক আনজুম আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ফিরোজা বেগম, সদস্য কুলসুম বেগম, সাথী আক্তার প্রমুখ।
6
মন্ত্রীরা বৈঠক করে নিত্যপণ্যের দাম কমাতে কর কমানোর কথা জানালেন। ওদিকে দুধের দাম বাড়ানোর সুপারিশ করল সংসদীয় কমিটি। ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক কমানোর সিদ্ধান্তের কথা আবারও জানাল সরকার। আজ সোমবার এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করতে পারে। এ ছাড়া নিত্যপণ্যের দাম বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো সুযোগ নিতে না পারেন, সে জন্য আগামী দু-এক দিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করবে সরকার। রাজধানীর সচিবালয়ে গতকাল রোববার এক আন্তমন্ত্রণালয় সভায় নিত্যপণ্যের মূল্য নিয়ে এসব সিদ্ধান্ত হয়। এদিকে গতকালই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের তরল দুধের (মিল্ক ভিটা) দাম বাড়ানোর সুপারিশ করা হয়। দুধের দাম বাড়ানো হলে মানুষের ব্যয় আরও বাড়বে। আন্তমন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও এতে অংশ নেন। দেশে নিত্যপণ্যের দাম একসঙ্গে অনেকটা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়েছিল। এর আগে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, নিত্যপণ্যে ভ্যাট ও শুল্ক কমানো হচ্ছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিশ্বে ভোজ্যতেলের দাম প্রতিদিনই দেখছি বাড়ছে। সেটার প্রভাব আমাদের দেশেও এসেছে। রোজার মধ্যে অন্যান্য জিনিসেরও দাম বাড়তে পারে, সেটি মাথায় রেখেই আমরা বসেছিলাম।' তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল, গ্যাসের সরবরাহ কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। গমের সরবরাহ রাশিয়া ও ইউক্রেন থেকে আসত, সেখানেও আমরা অসুবিধায় পড়তে পারি, দাম বাড়তে পারে। কীভাবে এটা নিয়ন্ত্রণে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে জন্য সভা হয়েছে।' বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, 'ভ্যাট-ট্যাক্সের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। আশা করা যাচ্ছে, সোমবারের (আজ) মধ্যে একটা পদক্ষেপ নিতে পারব।' তিনি আরও বলেন, 'তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ফলে সবার সঙ্গে আলাপ করেই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা কোথাও মজুতদারি করতে দেব না, কোনো সুযোগ নিতে দেব না। সিদ্ধান্ত হয়েছে, যেখানে যেখানে এ অবৈধ মজুতের চেষ্টা করবে, সেখানে আমরা হস্তক্ষেপ করব।' অবশ্য বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেল ও চিনির ওপর থেকে শুল্ক ও ভ্যাট কমানোর জন্য আগেও দফা জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছিলেন। তা আমলে নেওয়া হয়নি। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি লিটার সয়াবিন তেলের ভ্যাট দাঁড়াচ্ছে ২৬ থেকে ৩০ টাকা। দুই বছর ধরে ভোজ্যতেলের দাম বেড়ে এ পর্যায়ে এসেছে। আমদানিমূল্য যত বাড়ছে, তেল থেকে সরকারের রাজস্ব আয় ততই বাড়ছে। এদিকে গত অক্টোবরে অপরিশোধিত চিনির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে ১০ শতাংশ কমানো হয়। এখনো চিনির ওপর টনপ্রতি ৩ হাজার টাকা সুনির্দিষ্ট শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী জানান, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি বাড়ানো ও খোলাবাজারে বিক্রি কর্মসূচির (ওএমএস) আওতায় চাল-আটা বিক্রির কার্যক্রম বৃদ্ধি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ছয়টি পণ্য দেওয়ার চেষ্টা হচ্ছে। এর কমপক্ষে চারটি পণ্য গ্রামাঞ্চলে পাঠানো হবে। লাইনে দাঁড়িয়েও অনেক মানুষ টিসিবির পণ্য পাচ্ছেন না, এ বিষয়ে জানানোর পর বাণিজ্যমন্ত্রী বলেন, 'আগে যেখানে দেড় শ ট্রাক ছিল, এখন সেখানে সাড়ে ৪০০ ট্রাক নিয়ে নেমেছি। প্রতিদিন রাতারাতি তো বাড়ানো সম্ভব নয়।' জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে মিল্ক ভিটার দুধের দাম সমন্বয় করে বৃদ্ধির বিষয়ে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, শাহে আলম, ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মুর্শেদী অংশ নেন। এখন বাজারে মিল্ক ভিটার প্রতি লিটার পাস্তুরিত তরল দুধ বিক্রি হয় ৭৫ টাকায়। বৈঠক সূত্র জানায়, এতে মিল্ক ভিটার পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হয়নি। ২০২০-২০২১ অর্থবছরে সংস্থাটি ১৩ লাখ টাকা লাভ করেছে। মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধসহ দুধ ও দুগ্ধজাত ২১ ধরনের পণ্য বাজারজাত করে। বৈঠকে জানানো হয়, প্রাথমিক সমিতি থেকে শীতলীকরণ কেন্দ্রে দুধ পরিবহন ক্ষেত্রে ২৩ শতাংশ পরিবহন ব্যয় বেড়েছে। গত নভেম্বরে বিশ্ববাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এতে বাস, লঞ্চ, ট্রাকসহ পরিবহন ভাড়া অনেকটাই বেড়েছে। ট্রাকভাড়ার কারণে বেড়েছে পণ্য পরিবহন ব্যয়। এখন ডিজেল আমদানিতে মোট করভার প্রায় ৩৪ শতাংশ।
0
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার কঠিন জবাব দেয়া হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। সোমবার ইউক্রেনে বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের প্রতিষ্ঠিত দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি এবং শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠাতে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক ব্যাংকসহ মোট দুইটি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। একইসাথে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে যেকোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এ সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যেকেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর আগে মঙ্গলবার ব্রিটেন প্রথম রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তি রয়েছে। অপরদিকে রাশিয়া থেকে জার্মানিগামী গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধের ঘোষণা দেয় জার্মানি। একইসাথে অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ারও ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্র : আলজাজিরা
3
ওয়ানডে ক্রিকেটের মর্যাদা পাওয়া নেপাল অভিষেক ওয়ানডে সিরিজ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে নেপাল। তাও যেন-তেন জয় নয়। নেপাল সমর্থকদের মধ্যে পিনপতন নিরবতা তৈরি করে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের অভিষেক ওয়ানডেতে হারে নেপাল। অভিষেক ওয়ানডে ম্যাচে জয় পাওয়া দেশ আছে পাঁচটি। নেপাল সে তালিকায় উঠতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আর সুযোগ নষ্ট করেনি। পরশ খাড়কার দল স্নায়ুক্ষয়ী এ ম্যাচে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের ইতিহাসটা 'থ্রিলার' দিয়েই লিখল। শুক্রবার প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান তুলতে পারে নেপাল। রান তাড়া করা নেদারল্যান্ডসের শেষ ওভারে জয়ের জন্য মোটে ৬ রান দরকার ছিল। ডাচরা প্রথম চার বলে ৪ রান তুলে নিয়ে জয়ের কাছে পৌছে যায়। তবে নেপাল অধিনায়ক পরশ খাড়কার শেষ দুই বলে কোনো রান নিতে পারেনি তারা। নেপাল স্বাগতিকদের বিপক্ষে ১ রানের জয় পায়। শেষ বলে নেদারল্যান্ডস অবশ্য রান নিয়ে ম্যাচ সমতায় শেষ করার চেষ্টা করেছিল। কিন্তু খাড়কা ডাচদের শেষ ব্যাটসম্যান ক্লাসেনকে রানআউট করে 'থ্রিলারে' ম্যাচের সমাপ্তি টানেন। তার আগে নেপাল অধিনায়ক ব্যাট হাতে খেলেছেন ৫১ রানের ঝকঝকে এক ইনিংস। খাড়কা অবশ্য ম্যাচ সেরা হতে পারেনি। আন্তর্জাতিক ওয়ানডেতে নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচসেরা হয়েছেন সোমপাল কামি। তিনি শেষ দিকে ৬১ রানের ঝোড়ো এক ইনিংস খেলে নেপালকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। নেদারল্যান্ডস অবশ্য ম্যাচটা শেষ ওভারে নিয়ে গেছে ওয়েসলি বারেসির ৭১ রানের ইনিংসের সুবাদে। নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচাঁনে এ ম্যাচে দারুণ বল করে ৪১ রানে ৩ উইকেট নেন। নেপালে তাদের অভিষেক ম্যাচে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচ জিতে অভিষেক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে এখন।
12
ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে মঙ্গলবার (৫ অক্টোবর ) সকালে নিমার্ণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে দবিরুল ( ২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। টাওয়ার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল আরাফাত কোম্পানীর ফোরম্যান মোহম্মদ ইসমাইল হোসেন জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য হাড়িখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নিমার্ণের কাজ চলছিল। প্রতিদিনের মতো দবিরুলসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের উপরের অংশে কাজ শুরু করে। কাজের সময় একটি এলোমুনিয়ামের পিলার ফসকে গেলে দবিরুল ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত দবিরুলকে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শ্রমিক দবিরুল ইসলাম (২২) দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের পুত্র। এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন পিপিএম জানান, টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
6
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের সিডি এল ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে এ মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন সিডি এল ট্রাস্টের পরিচালক আক্তারি সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক নজরুল ইসলাম, জাসদ নেতা কাসসেদ আলী, বিএডিসি কর্মকর্তা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, মহিদুল ইসলাম, ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, আকরাম হোসেন, সাবিনা আক্তার, জেসমিন হোসেন মিনি, হাসিনা রহমান, তাজনিহার বেগম, ফারজানা ববি রুমা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
6
বলিউডের মহাতারকা সালমান খানের প্রথম নায়িকা ভাগ্যশ্রী। ছবির নাম 'ম্যায়নে পেয়ার কিয়া।' সালমানও ভাগ্যশ্রীর প্রথম নায়ক। তারা একসঙ্গেই ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু নানা কারণে সালমানের মতো সফল হতে পারেননি ভাগ্যশ্রী। সম্প্রতি দুইজনকেই ফের একসঙ্গে দেখা গেছে আলোচিত রিয়েলিটি শো বিগ বসের পর্দায়। সালমান বিগ বসের সঞ্চালক। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়েছেন ভাগ্যশ্রী। দর্শকদের ধন্যবাদ জানিয়ে, ভাগ্যশ্রী বলেছেন, 'এত বছর পরও প্রেম ও সুমনকে (ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে সালমান ও ভাগ্যশ্রীর চরিত্র) হৃদয়ে ধারণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে চিরঋণী। আপনাদের সবাইকে ভালোবাসি।' বিডি প্রতিদিন/ফারজানা
2
কাল রোববার থেকে দেশের সব রেস্টুরেন্ট পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। স্বাস্থ্যবিধি মেনেই রেস্টুরেন্ট চালু করতে চান মালিকেরা। না হলে থালা-বাটি নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল-রেস্তোরাঁ খাতটি। রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য অনুযায়ী, সব বিভাগ, জেলা ও উপজেলা শহর মিলে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা ৬০ হাজার। হোটেল রেস্তোরাঁর সঙ্গে জড়িত ৩০ লাখ শ্রমিক-কর্মচারী। সব মিলিয়ে রেস্তোরাঁ খাতের ওপর নির্ভরশীল মানুষ প্রায় দুই কোটি। বিশাল এই জনগোষ্ঠীর জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে তাই আগামীকাল রোববার থেকে রেস্টুরেন্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বর্তমানে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও কেউ সেখানে বসে খেতে পারেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হোটেল-রেস্তোরাঁ মালিকেরা চান স্বাস্থ্যবিধি মেনে পুরোপুরি চালু করতে। যেখানে স্বাস্থ্যবিধি মেনে মানুষ বসে খাওয়ার সুযোগ পাবেন। ইমরান হাসান বলেন, 'পুরোপুরি না হলেও স্বাস্থ্যবিধি মেনে অন্ততপক্ষে ৫০ শতাংশ আসনে বসে খাওয়ার সুবিধা দিয়ে হোটেল-রেস্তোরাঁ চালু করতে চাই আমরা।' হোটেল-রেস্তোরাঁ চালুর পাশাপাশি সরকারের কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবিও তুলে ধরেছেন সমিতির নেতারা। তার মধ্যে অন্যতম এ ব্যবসাকে চলমান রাখার জন্য চলতি মূলধন হিসেবে বিনা সুদে ঋণসুবিধা। সেটি না হলে স্বল্প সুদে জামানতবিহীন দীর্ঘমেয়াদি ঋণসুবিধার ব্যবস্থা করা। সমিতির নেতারা বলেন, করোনাকালে অনেক হোটেল-রেস্তোরাঁর বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল বকেয়া পড়েছে। কোনো রকম বাড়তি মাশুল বা সারচার্জ ছাড়াই এসব পরিষেবা বিল দেওয়ার জন্য বাড়তি সময় দিতে হবে। সংবাদ সম্মেলনে ইমরান হাসান বলেন, ঢাকাসহ বিভাগ, জেলা ও উপজেলা শহরে ৯৮ শতাংশ ভাড়াটে হিসেবে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করছেন। তাই ভাড়া আদায়ের ক্ষেত্রে বাড়িওয়ালাদের সহনীয় আচরণ করতে হবে। একই সঙ্গে ভাড়া মওকুফ করার বিষয়ে সরকারি সহযোগিতা দরকার।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যেহেতু রেস্তোরাঁ খাতটি একটি সেবা খাত, সেহেতু হোটেল-রেস্তোরাঁর মালিক ও শ্রমিকদের করোনাযোদ্ধা বা ফ্রন্ট লাইনার হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে। এই খাতে কর্মরত মালিক-শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি। সমিতির মহাসচিব বলেন, চলমান করোনার মধ্যে সরকারের পক্ষ থেকে হোটেল-রেস্তোরাঁর শ্রমিকদের কোনো ধরনের প্রণোদনাসুবিধা দেওয়া হয়নি।
0
করোনা পরিস্থিতি ফুটে উঠেছে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট পারুলিয়া গরুহাটটিতে। প্রতিবছর ঈদুল আযহাকে ঘিরে পারুলিয়া গরু হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমজমাট হলেও এবার রীতিমতো কোরবানির পশু বেচাকেনায় ভাটা পড়েছে। একদিকে লকডাউনের কারণে দীর্ঘদিন গরুহাটের কার্যক্রম বন্ধ, অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন পশুর হাট চালু করায় ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমেছে পারুলিয়া গরুহাটে। দীর্ঘদিন পর বৃহস্পতিবার (১৫ জুলাই) সরকারের পক্ষ থেকে কোরবানির পশুর হাটটি বসানোর অনুমতি দেয়া হলেও ক্রেতার সংখ্যা কম থাকায় তীব্র লোকসানের মুখে পড়েছেন খামারিরা। বছর ধরে গরু-ছাগল লালন পালন করেও এতোদিন হাট বন্ধ থাকায় সেগুলো বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ খামারি ও ব্যবসায়ীদের। তাছাড়া করোনা পরিস্থিতিতে এবছর অধিকাংশের আর্থিক অবস্থা নাজুক হওয়ায় ইচ্ছে থাকা স্বত্ত্বেও পশু কোরবানি করতে পারছেননা অনেক মধ্যবিত্তরা। এতে করে অন্যান্য বছরের তুলনায় চাহিদা কম থাকায় বাধ্য হয়ে অনেকটা কম দামেই পশু বিক্রি করতে হচ্ছে খামারিদের। বৃহস্পতিবার পারুলিয়া পশুহাটে গরু বিক্রেতা ও খামারি আলমগীর হোসেন বলেন, অনেক আশা নিয়ে দুটি মাঝারী সাইজের গরু বিক্রির জন্য হাটে এসেছিলাম। লালন পালনে যেহারে খরচ হয়েছে, তাতে আশা ছিল নুন্যতম দেড়লাখ টাকায় গরু দুটি বিক্রি করতে পারবো। কিন্তু ক্রেতার উপস্থিতি কম থাকায় এক লাখ তেইশ হাজার টাকায় গরু দুটি বিক্রি করে দিয়ে বাড়ি যাচ্ছি। পারুলিয়া সরদার বাড়ির এক গরু খামারি বলেন, নিজের খামারের দুটি গরু হাটে এনেছি। একটির ওজন আঠারো মন, আরেকটি আট মন। আঠারো মন ওজনের গরুটি সাড়ে তিন লাখ টাকা এবং আট মন ওজনের গরুটি দেড় লাখ টাকা দাম চাইছি। কিন্তু ক্রেতার উপস্থিতি কম থাকায় ঘন্টার পর ঘণ্টা গরু নিয়ে রোদের মধ্যে হাটে দাড়িয়ে থাকতে হচ্ছে। শেষ অবধি গরু দুটি বিক্রি করতে পরবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ওই খামারি। অপরদিকে মাঝারি সাইজের খাসি ছাগল ৮ থেকে ১২ হাজার টাকায় এবং প্রায় ৩০ কেজি ওজনের বড় সাইজের খাসি ছাগল ২৫ থেকে ২৮ হাজার টাকায় বিক্রি করতে দেখা গেছে পশুহাটে। পারুলিয়া পশু হাটের ইজারাদার আলহাজ্ব আল ফেরদাউস আলফা বলেন, যদিও পশুহাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে বেচাকেনা করা কারও পক্ষে সম্ভব নয়, তার পরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি। বারবার জীবানু নাশক স্প্রে করা হচ্ছে, মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে, হাটের টিউবঅয়েল গুলোতে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়া সার্বক্ষণিক মাইকিংয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন হয়ে হাটে প্রবেশের জন্য তাগিদ দেয়া হচ্ছে। তিনি বলেন, এ বছর কোটি টাকায় হাটটি ইজারা নিয়েছি। সারা বছরের মধ্যে মুলত ঈদুল আযহার আগের পাঁচটি হাটের ওপর আমাদের লাভ লোকসান নির্ভর করে। এবার একটি হাটও আমাদের কাছে লাভের না। দীর্ঘদিন প্রশাসনের নির্দেশে হাটটি বন্ধ থাকায় আমরা তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছি। যদিও শেষ মুহুর্তে সরকার হাট বসানোর অনুমতি দিয়েছে, কিন্তু হাটে ক্রেতা-বিক্রেতা বা পশু কেনাবেচা খুবই কম থাকায় আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্য যে সংখ্যক হাট বন্ধ রাখা হয়েছে, সেগুলোর টাকা ইজারাদারকে ফেরত দেয়ার জন্যও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
6
আরো একবার সেরার সেরা স্বীকৃতি পেল বাংলা ভাষা। লন্ডনে বাংলা ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল। স্বভাবতই যা বাঙালিদের কাছে গর্বের। জানা গেছে, বাংলাদেশ ও ছে ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলে। লন্ডনে ইংরেজির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। বাংলা ভাষার পরেই স্থান রয়েছে পোলিশ ও তুর্কির। বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যেকোনো একটি ভাষায় কথা বলেন লন্ডনের ১ লক্ষ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। 'সিটি লিট' নামক একটি সংস্থা সমীক্ষা করে এই রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র ও বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষা করা হয়েছিল। এই সমীক্ষা থেকেই জানা গেছে লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। অন্যদিকে, ব্রিটিশদের মধ্যে মাত্র ৩ শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন বলে জানা গেছে। সূত্র : আজকাল
3
আগামী ২ থেকে ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস। ওই কংগ্রেস বর্জনের ডাক দিয়েছেন পার্টির ছয় নেতা। এর মধ্যে দুজন পলিটব্যুরোর সদস্য। বাকি চারজন কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা ওই কংগ্রেস বর্জনের ডাক দেন।বিবৃতিতে সই করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, মোফাজ্জেল হোসেন, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।বিবৃতিতে বলা হয়, ১৯৯২ সালের ৪ মে ঐক্য কংগ্রেসে গৃহীত মতাদর্শ, নীতি ও কৌশল থেকে পার্টি ক্রমে দক্ষিণপন্থী হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামই হবে পার্টির ভিত্তিমূলক কাজ। পার্টির বর্তমান নেতৃত্ব সেই ভিত্তি ভেঙে তছনছ করে দিয়েছে। ইতিমধ্যে পার্টি তাঁর সংগ্রামী ভাবমূর্তি হারিয়ে ফেলেছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পার্টি ও তার গণসংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে। ১৪ দলের সঙ্গে কর্মসূচিভিত্তিক ঐক্য, হাতুড়ি ছেড়ে নৌকা মার্কায় নির্বাচন ও সরকারে মন্ত্রিত্ব গ্রহণের মাধ্যমে পার্টির নীতি-আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। এ কারণে পার্টির অগণিত নেতা, কর্মী ও জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আপসকামী নীতি পরিহার করে আদর্শের প্রতি অবিচল থাকতে এই ছয়জন ১০ম কংগ্রেসে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে বলেছেন। অন্যদেরও এই পথ অনুসরণ করার আহ্বান জানান তাঁরা। প্রসঙ্গত ওয়ার্কার্স পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম পলিট ব্যুরোর সদস্য সংখ্যা ১৫। তবে পলিট ব্যুরোর একজন সদস্য সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস পদত্যাগ করেছেন। বর্তমানে ১৫ জনের কমিটিতে সদস্য আছেন ১৪ জন।
9
রংপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পরিষদের নিউ মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মার্কেটে ইলেক্ট্রনিক্স ও প্লাস্টিক সামগ্রীর ৯০টি দোকান রয়েছে। অাগুনে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আর ২০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বলেন, খবর পেয়ে আমরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। মার্কেটের প্রবেশ পথ ছোট হওয়ায় ও আশপাশে পুকুর না থাকায় পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
6
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে উপজেলার ৬টি গ্রামের এক হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি পরিবারগুলোকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে। সবাই যাতে নিরাপদ স্থানে চলে যায় সে বিষয়ে বিশেষ সতর্ক বার্তা জারি করেছে উপজেলা প্রশাসন। এব্যাপারে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, রাঙামাটিতে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের প্রবণতা যেমন বেড়েছে, তেমনি পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে হ্রদের পানি। বাঘাইছড়ি উপজেলায় বন্যা কবলিত মানুষদের জন্য ২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুযোর্গ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। পানিবন্দিদের সড়িয়ে আনা হচ্ছে। অন্যদিকে গত বুধবার রাতে রাঙামাটির বরকল উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক কৃষকের। নিহতের নাম, বৃদ্ধ বিজু রাজ চাকমা (৬৭)। রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের বড় উজ্জ্যাংছড়ির আগোরো আদাম গ্রামে এ ঘটনা ঘটে। সেখানেও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বেশ কিছু বাড়ি-ঘর। এদিকে টানা বৃষ্টিতে ভাঙছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক। এরই মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগন এলাকায় সড়কের একপাশ ভেঙে ছড়ায় বিলিন হয়ে গেছে। এমন বৃষ্টি অব্যাহত থাকলে সড়কটি ভেঙে ব্যাহত হতে পারে রাঙামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, অতিবৃষ্টিতে রাঙামাটির যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিদর্শন করেছি। বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেতে সড়ক মেরামতের কাজ চলছে। তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত রাঙামাটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. হুমায়ুন রশিদ জানান, প্রতি তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। বৃষ্টি আরও কয়েকদিন স্থায়ীত্ব হতে পারে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
বাংলা সাহিত্যের দিকপালদের একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক হওয়ার কোনো ইচ্ছে ছিল না। এন্ট্রান্স পাস করেছিলেন প্রথম বিভাগে। সেটা ১৯১৪ সাল। এরপর কলকাতার রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন। সেই কলেজ থেকেই পাস করেন বিএ। এবার ডিস্টিংশনসহ।এবার চাকরি। হরিনাভির দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেলেন। সাহিত্য বিষয়ে কোনো আকর্ষণই ছিল না তাঁর। কিন্তু এখানেই তাঁর সাহিত্যেও হাতেখড়ি হলো।ক্লাসের ফাঁকে শিক্ষকদের ঘরে বসে ছিলেন। সে সময় একটি অল্পবয়সী ছেলে বলল, 'আসুন, আমরা দুজন মিলে একটা বই লিখি।' যে ছেলেটি বলল, তার নাম যতীন্দ্রমোহন রায়। সে সময় কলকাতার এক প্রকাশক 'ছয় আনা গ্রন্থাবলী' নামে একটি সিরিজ বের করা শুরু করেছিলেন। সেই গ্রন্থাবলির প্রথম বইটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।সেটা ১৯২০ সাল। লাইব্রেরি থেকে সে রকম একটি বই এনে যতীন্দ্রমোহন কথাটা বলেছিল তাঁকে।বিভূতিভূষণ গা করেননি। কিন্তু দেখা গেল স্কুলের নোটিশ বোর্ড, দেয়ালে, নারকেলগাছে পোস্টার। উপন্যাস লিখছেন বিভূতিবাবু!ধন্য ধন্য পড়ে গেল। সহকর্মীরা তাঁর পিঠ চাপড়ে দিল। জানতে চাইল, কবে বের হচ্ছে উপন্যাস।ছেলেটার ওপর বিরক্ত হলেন তিনি। রাগ করলেন। কলার চেপে ধরে এই রসিকতার মানে জানতে চাইলেন। ছেলেটি ভয় না পেয়ে বরং বলল, 'ভেবেছিলাম দুজন মিলে লিখে ফেলব।'শেষ পর্যন্ত না পেরে বিভূতিভূষণ বসে পড়লেন কলম-খাতা নিয়ে। লিখলেন একটা গল্প। নাম 'পূজনীয়া'। পাঠিয়ে দিলেন ডাকে। সঙ্গে একটি ফেরত খাম। তিনি জানতেন, লেখাটি অমনোনীত হয়ে ফিরে আসবে। সপ্তাহ তিনেক বাদে ফেরত খাম এল। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক! অমনোনীত লেখা ফিরে এসেছে। কিন্তু বাড়ি গিয়ে খাম খুলে দেখেন, সম্পাদকের চিঠি: 'আপনার লেখাটি মনোনীত হয়েছে, শিগগিরই ছাপা হবে।'গল্পটা অবশ্য ছাপা হলো 'উপেক্ষিতা' নামে।সূত্র: আবাহন দত্ত, পথ চলাতেই আনন্দ, আনন্দবাজার পত্রিকা
6
কুষ্টিয়ায় ৯ মাসের শিশুকে হত্যা করার পর মা আত্মহত্যা করেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরবেলা শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার একটি বাড়ি থেকে শিশুটির মা আকলিমা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মায়ের লাশের পাশে ৯ মাসের শিশুপুত্র জীমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার অটো চালক রতন আলীর স্ত্রী। এলাকাবাসী বলছে, গড়াই নদী সংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধ এলাকায় স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদ আলীর বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে ছিলেন। ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমা ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। পাশেই বিছানায় শিশু জীমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আকলিমা খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, আকলিমা তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করে। কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, থানাপাড়া বাঁধ এলাকার একটি বাড়ি থেকে মা ও শিশুর মরদেহ করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে সবকিছু খোলাসা হবে।
6
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিশ্ব ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন এই ক্রিকেটার। গত ১৭ ফেব্রুয়ারি হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরইমধ্যে অভিযোগ ৮ বছরের কন্যাকে রেখে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব। ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আপাতত মন্তব্য করতে চাচ্ছেন না। তার ছোট ভাই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
12
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর মতো অস্বাভাবিক সাদৃশ্যের এক ব্যক্তির ছবি ভাইরাল হয়। শচীন তিওয়ারি নামে ওই ব্যক্তির ছবি প্রকাশ্যে আসতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শচীন তিওয়ারির লুকে আবেগে আপ্লুত হয়ে পরেছেন প্রয়াত অভিনেতার ভক্তরা। একই সাথে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যান ফলোয়ার। হঠাৎকরেই শচীন তিওয়ারির ইনস্টাগ্রামে যুক্ত হয়েছে দশ হাজার ফ্যান-ফলোয়ার। তবে এই বিপুল পরিমান ভালবাসা এবং সমর্থনের অভিভূত হলেও ভুলকরেনি কৃতজ্ঞতা প্রকাশ করতে। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, "হ্যালো বন্ধুরা,আমি অভিভূত, আমি এই ধরণের অভূতপূর্ব ভালবাসার প্রত্যাশা করিনি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
2
৭ মার্চ শিক্ষকসংকট ও সেশনজট নিরসন দাবিতে ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে গতকাল রোববার আন্দোলনের সপ্তম দিনে তালা খুলে দেন তাঁরা।গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা বিভাগের সামনে তাঁদের দাবি নিয়ে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। শিক্ষার্থীদের দাবির মুখে বিভাগের সামনে আলোচনায় বসেন তাঁরা। এ সময় কোষাধ্যক্ষ আশ্বাস দেন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গেছে। ১৪ মার্চ উপাচার্যের স্বাক্ষর পেলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরে বিভাগের তালা খুলে দেওয়া হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের সিদ্ধান্ত মেনে গতকাল একাডেমিক কাজের জন্য তালা খুলে দিয়েছি। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। আগামী মঙ্গলবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আবার বিভাগে তালা ঝুলিয়ে দেব।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা এবং তাঁদের আশ্বস্ত করেছে। ওই বিভাগে সেশনজট ও শিক্ষকসংকট, এটা সত্য। উপাচার্য বলছেন, আগামীকাল (সোমবার) ক্যাম্পাসে এসে ওই বিভাগের বিষয়ে পদক্ষেপ নেবেন।'উল্লেখ্য, ৭ মার্চ থেকে দুই দফা দাবিতে আন্দোলনে নামেন বিভাগটির শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটির ৭টি ব্যাচ চলমান। অর্গানোগ্রাম অনুযায়ী বিভাগের শিক্ষক থাকার কথা ২০ জন। কিন্তু এর বিপরীতে শিক্ষক আছেন ১০ জন। তার মধ্যে পাঁচজন শিক্ষক ক্লাস নেন। বাকিরা শিক্ষা ছুটিতে আছেন।
6
আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এয়ারলাইন পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের করপোরেট অফিসে এ চুক্তি সই হয়।ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাইনুল ইসলাম ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সৈয়দ ইয়াসির আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন এস মুন্সিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয় করার প্রত্যাশা থেকেই ইউএস-বাংলা এয়ারলাইনস চলতি প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।'
0
টেপ টেনিস থেকে ক্রিকেট বলে পেসার হয়ে ওঠার গল্প ক্রিকেটে নতুন নয়। পাকিস্তানের বড় বড় পেসারের উত্থান এভাবেই হয়েছে। বাংলাদেশেও অনেক পেসারের দীর্ঘ ক্যারিয়ারে পথচলার শুরু টেপ টেনিস ক্রিকেট দিয়ে। রেজাউর রহমানের গল্পের শুরুটা এমনই। তবে এই গল্পের মূল চিত্রনাট্যের শুরু গতকাল থেকে-যখন রেজাউর ডাক পেলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে। ২২ বছর বয়সী রেজাউরের বাবা ছিলেন সিলেটের এক মসজিদের তত্ত্বাবধায়ক। ২০১৯ সালে তিনি মারা যান। সাত ভাই ও ছয় বোনের সংসারে সবচেয়ে ছোট রেজাউর ছিলেন টেপ টেনিস ক্রিকেটের পাগল। এলাকার বড় ভাইরা রেজাউরের টেপ টেনিস ক্রিকেটে বোলিং দেখে ডেকে নেন ক্রিকেট বলের টুর্নামেন্টে। প্রথমবার টেপ প্যাঁচানো টেনিস বল ছেড়ে চামড়ায় মোড়ানো ক্রিকেট বলটা হাতে নিয়ে ভিন্ন স্বাদই পেয়েছিলেন রেজাউর। প্রথম দিন ক্রিকেট বলে বল করেই পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন জাগে তাঁর মনে। স্বপ্নের সলতে জ্বালাতে সাহায্য করেন বড় ভাইরা। একজন একদিন বলে বসেন, 'তুই তো দারুণ বল করিস। তুই স্টেডিয়ামে অনুশীলন কর।' এলাকার ভাইদের 'ভালো বোলার' প্রশংসাপত্র পেয়ে তো রেজাউর আনন্দে আত্মহারা। বাড়ি ফিরে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার অনুরোধ করেন পরিবারকে। কিন্তু মধ্যবিত্ত পরিবারে সেই চিরাচরিত সংকোচ বড় বাধা হয়ে দাঁড়ায়। পরিবারের সবার একটাই কথা, 'কী দরকার এসবের?' এমন প্রশ্নের পেছনে যুক্তিও ছিল। রেজাউর ভালো ছাত্র। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে ৪.৮৮ পয়েন্ট পাওয়া ছেলে ভালো জায়গায় পড়বে, বড় চাকরি করবে-এটাই তো চাওয়া থাকে বেশির ভাগ মধ্যবিত্ত পরিবারের। শখ মেটাতে কেন খামোখা ক্রিকেটের অনিশ্চিত পথ ধরবে? ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর রেজাউর তখন পরিবারের যুক্তি শোনেননি। কোনো রকমে মাকে রাজি করিয়ে সিলেটের এক একাডেমিতে ভর্তি হন। তবে সিলেটে ঘরোয়া ক্রিকেটের সিঁড়ি বেয়ে জাতীয় পর্যায়ে উঠে আসার রাস্তাটা রেজাউরের কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। কিছুদিন অনুশীলন করে টেপ টেনিস খেলে জমানো টাকা নিয়ে রেজাউর ঢাকা চলে আসেন। ভর্তি হন মিরপুরের সিটি ক্লাবে। সেখান থেকে একবার নেট বোলার হয়ে মিরপুর স্টেডিয়ামে গিয়ে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকের নজরে পড়েন। শুরুর দিকে এইচপি দলের বাইরের সদস্য হওয়া সত্ত্বেও রেজাউরকে নিয়মিত অনুশীলনে আসতে বলতেন চম্পাকা। লঙ্কান কোচের এত কিছু করার কারণ নাকি রেজাউরের দক্ষতা। লাইন-লেংথ, ছোট ছোট সুইং ও চমকে দেওয়া বাউন্সারও নাকি আছে রেজাউরের। লম্বা সময় বোলিং করতে পারেন-এই সুনামও ইদানীং শোনা যাচ্ছে। দিনের শেষ স্পেলেও স্বাভাবিক গতি ধরে রাখতে পারেন। আর পুরোনো বল তো রেজাউরের খুবই পছন্দ। দারুণ ফিটনেসের অধিকারী রেজাউর এরপর দুটি এইচপি ক্যাম্প, ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে দুটি করে মৌসুম খেলে এখন ডাক পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলে। আজ চম্পাকা তাঁর প্রিয় ছাত্রের টেস্ট দলে ডাক পাওয়ার খবর শুনে প্রশংসাপত্র লিখে দিলেন, 'ছেলেটার গতি আছে। আজকাল তো উইকেটও পাচ্ছে। খুব ফিট বোলার। ভালো বাউন্সার আছে। পুরোনো বলেও স্বাভাবিক গতি ধরে রাখতে পারে। দিনে ৩-৪ স্পেলের বোলার রাজা (রেজাউর রহমান)। গত চার বছরে অনেক দূর এসেছে। শুনে ভালো লাগছে যে সে জাতীয় দলে ডাক পেয়েছে।' চম্পাকার সঙ্গে সুর মিলিয়ে রেজাউরের প্রশংসা করলেন নির্বাচক হাবিবুল বাশারও, 'রাজা দারুণ বল করছে। শুধু এ বছরই নয়, গত বছরও সে দারুণ বল করেছে। প্রিমিয়ার লিগে পুরোনো বলে বল করতে দেখেছি। দলে অনেকেই চোটে আছে। আমাদের পেসার লাগবেই। তাই ওকে দলে আনা।' এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রেজাউর। ১৮ ইনিংসে ৩৩ উইকেট নিয়েছেন দুবার ৫ উইকেট ও একবার ৪ উইকেটসহ। ২২ বছর বয়সী এ পেসারের ঘরোয়া ক্রিকেটে শুরুটা বেশি দিন হয়নি। সামনে যে বিশাল পথটা পড়ে আছে, সেটি রেজাউর কীভাবে পাড়ি দেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
12
জাতীয় দলের পুলের ক্রিকেটারদের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একক অনুশীলন হচ্ছে ১৯ জুলাই থেকে। ফিটনেস ট্রেনিং করার জন্য ট্রেনারও দিয়েছে বিসিবি। কোচিং স্টাফ না থাকায় স্কিল ট্রেনিং করতে হচ্ছে নিজেদের মতো করে। ইনডোরে বোলিং মেশিনে নেট সেশনের পাশাপাশি আউটার নেটে থ্রোয়ার দিয়ে করা যাচ্ছে ব্যাটিং। মুশফিক-তামিমের মতো কেউ কেউ শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে সেশন করছেন বোলার নিয়ে। এ ধরনের বিরূপ পরিস্থিতিতে মুশফিক, তামিমরা একক অনুশীলন করে অভ্যস্ত। আফিফ হোসেনরা সেখানে একটু হলেও অনভিজ্ঞ। কোচিং স্টাফের সাপোর্ট পেলে ভালো করেন তারা। এ কারণেই শ্রীলঙ্কা সফরে এইচপি স্কোয়াডের এ সদস্য অনুশীলনের জন্য বেছে নিয়েছেন বিকেএসপিকে। বিসিবির তত্ত্বাবধানে এইচপি স্কোয়াডের একক অনুশীলন রাখা হয়নি। নিজস্ব ব্যবস্থাপনায় যে যেখানে পারছেন ফিটনেস ও স্কিল অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বিকেএসপির সাবেক ছাত্ররা সেদিক থেকে সৌভাগ্যবান। এইচপির খেলোয়াড়দের জন্য আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশিদুল হাসান বলেন, 'কভিডের কারণে লম্বা সময় প্র্যাকটিস করা সম্ভব হয়নি। আমার দেখলাম সুযোগ-সুবিধাগুলো ওদের দেওয়া হলে শ্রীলঙ্কা সফরের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। হাইপারফরম্যান্স স্কোয়াডের সদস্য যারা অনুশীলন করতে চেয়ে আবেদন করেছে সবাইকে অনুমোদন দেওয়া হয়েছে কভিড টেস্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে।' আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শামিম পাটোয়ারি, শাহিন আলম, নোমান চৌধুরী সাগরসহ এইচপির নয় ক্রিকেটার বিকেএসপির ক্যাম্পে। কভিড টেস্ট নেগেটিভ রিপোর্ট নিয়ে সাভার বিকেএসপিতে গেছেন তারা। এমন একটা সুযোগকে মহামারির সময়ে আশীর্বাদ মনে করছেন মুগ্ধ, 'অনুশীলনের জন্য বিকেএসপি সব সময় আদর্শ জায়গা। সব ধরনের সুযোগ-সুবিধা নিতে পারছি। আমাদের দুজন স্যার প্র্যাকটিস করান। ফিটনেস ও স্কিল ট্রেনিং ভালো হচ্ছে। টি২০'র 'ম্যাচ সিচুয়েশন' প্র্যাকটিস হয়। স্যাররা চেষ্টা করছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে কয়েকজন ক্রিকেটার নিয়ে ম্যাচ আয়োজনের। ম্যাচ খেলতে পারলে খুব ভালো হবে। শরীর কেমন সাড়া দিচ্ছে বুঝতে পারব।' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ছয় ক্রিকেটার ২৮ আগস্ট বিকেএসপির ক্যাম্পে যোগ দেন। পরদিন ২৯ আগস্ট থেকে প্র্যাকটিস শুরু করেছেন তারা। ১৩ দিন মাঠের অনুশীলন করে ফেলেছেন আকবররা। আফিফ আরও বেশি সময় রয়েছেন মাঠে। শেরেবাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি। নিরাপদ এবং আরও বেশি সুযোগ-সুবিধা কাজে লাগাতে বেছে নেন বিকেএসপিকে। জাতীয় দলের এ অলরাউন্ডার বলেন, 'যে স্যারদের কাছে ক্রিকেট শিখেছি, উনারা আমার সম্পর্কে ভালো জানেন। দেখলাম স্যারদের সঙ্গে কাজ করার এটাই উপযুক্ত সময়। সে কারণে বিকেএসপিতে আসা। আর এখানে লম্বা সময় প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে। টানা সেশন করতে পারছি টার্ফের উইকেটে। অনেকে একসঙ্গে থাকায় গেম সিচুয়েশন অনুশীলন করতে পারছি।' বিকেএসপির ক্রিকেটের প্রধান কোচ মাসুদ হাসান জানান, আমিনুল ইসলাম বিপ্লবসহ আরও চার ক্রিকেটার অনুশীলনের জন্য অনুমোদন চেয়েছেন, কভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে ক্যাম্পে যোগ দিতে পারবেন তারা। বিসিবির তত্ত্বাবধানে এইচপির ক্যাম্প শুরু না হওয়া পর্যন্ত বিকেএসপিতে অনুশীলন করবেন এই ক্রিকেটাররা।
12
দেবিদ্বারে ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বিতরণ করছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল কৃষকদের উদ্দেশে বলেন, 'ফসল উৎপাদনে আপনাদের আরও দক্ষ হতে হবে। উৎপাদন খরচ কমিয়ে কীভাবে বেশি ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ নেবেন।'উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুসর ও খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৩ হাজার ৪৬০ কেজি সার ও ১৬ হাজার ৩০০ কেজি বীজ বিতরণ করা হয়েছে।
6
সম্প্রতি বাংলাদেশে একের পর এক ধর্ষণ ও নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিসংতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ঢাকার জাতিসংঘ মিশন থেকে বুধবার (৭ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সম্প্রতি ধর্ষণ ও নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিসংতায় গভীর উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর প্রতি চরম নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা গুরুতর অপরাধ এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। জাতিসংঘ ন্যায়বিচারের দাবিতে সাধারণ জনগণ এবং সুশীল সমাজের পাশে দাঁড়াচ্ছে, তবে আমরা মনে করি, নোয়াখালীর ঘটনাটি আবারও প্রমাণ করে যে, এটি কোন নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পদ্ধতিগত সংস্কারের সুনির্দিষ্ট আহ্বান। নারী অধিকার সুরক্ষা ও শক্তিশালীকরণে, পদ্ধতিগত সংস্কারের পক্ষে আমরা আমাদের শক্ত অবস্থান তুলে ধরছি। জেন্ডার সংবেদনশীল বিচার ব্যবস্থার প্রণয়ন ও উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনার পদ্ধতিতে, ব্যাপক পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা করার জন্য জাতিসংঘ সর্বদা প্রস্তুত। জাতিসংঘ ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা প্রদান এবং বিচারের ক্ষেত্রে দ্রুততা আনয়নে ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের পক্ষে। এছাড়া, নারী ও মেয়েদের সুরক্ষার জন্য অসংখ্য আইন ও কর্ম পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কে জবাব দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করার কোন বিকল্প নেই। জাতিসংঘ তাদের সকল অংশীদারদের সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেন্ডার বৈষম্য ও পুরুষতান্ত্রিক সামাজিক নীতিগুলোকে চিহ্নিত করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণে কাজ করছে। আমরা এমন একটি সমাজ গঠনে কাজ করছি যেখানে নারী ও মেয়েরা নিরাপদ বোধ করবে এবং তারা ক্রমে উন্নয়নের দিকে যাবে। এ ব্যাপারে, বৈশ্বিক পরিসংখ্যানও উদ্বেগজনক। কারণ আমরা দেখতে পাই যে, নারীর বিরুদ্ধে সহিংসতা সব অপরাধের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত, কিন্তু সবচেয়ে কম সাজাপ্রাপ্ত। এর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে বলে জানানো হয়েছে জাতিসংঘের বুধবারের বিবৃতিতে। বিডি প্রতিদিন/এ মজুমদার
6
চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন রবিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে বল হাতে দাপট দেখাচ্ছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এদিন তিনি দুদান্ত বোলিং করে মেহেদি হাসান মিরাজকে ছাড়িয়ে গেলেন ফাইফারের তালিকায়। চট্টগ্রামে তৃতীয় দিন শুরুর আগে তাদের দুজনেরই ছিল সমান ৮ বার করে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেই এক ধাপ এগিয়ে গেলেন তাইজুল। দিনের প্রথম সেশনে ৩ উইকেট শিকার করেন তাইজুল। দ্বিতীয় সেশনে ফিরে সেঞ্চুরিয়ান আবিদ আলির পর হাসান আলিকেও আউট করেন এ স্পিনার। এর সুবাদেই পূরণ হয়েছে তার ফাইফার। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের নবম ফাইফার এটি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৮ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরই তাইজুলের অবস্থান। ক্যারিয়ারের ৩৪ টেস্টের ৫৮তম ইনিংসে নবমবারের মতো ৫ উইকেট শিকার করলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় ফাইফার। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। একই দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়ার পথে তাইজুল আউট করেছেন আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, আবিদ আলি ও হাসান আলিকে। এছাড়া ৩৪ টেস্ট ম্যাচ খেলে ১৩৯ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তাইজুল।
12
আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল অভিনীত ছবি 'ছিটমহল'। এই ছবির গল্পে ছিটমহলবাসীদের ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে। রূপগাওয়াল খ্যাত চলচ্চিত্র নির্মাতা এইচ আর হাবিবের পরিচালনায় এই ছবিতে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন পিয়া। দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করতে কাল যমুনা ব্লকবাস্টারের সন্ধ্যা সাতটার শোতে থাকবেন তিনি। নতুন এই ছবির মুক্তি নিয়ে পিয়া বলেন, '২০১৫ সালে শুটিং শুরু হয়ে আমরা কাজটা ভালোভাবেই শেষ করেছি। সবকিছুই রেডি ছিল। তবে প্যানডেমিক পরিস্থিতি, লকডাউন ও নির্মাতার ব্যক্তিগত কিছু কারণ- সব মিলে হল পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। এই ছবির মধ্য দিয়ে অনেকদিন বাদে বড়পর্দায় ফিরছি। আশা করি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় ও ছবির গল্পে নির্মিত এই সিনেমাটি দর্শক টানবে।' ছবিটি নির্মাণে এইচ আর হাবিব গল্পকে প্রাধান্য দিয়ে শিল্পী নির্বাচনেও মুনশিয়ানা দেখিয়েছেন। ছিটমহল কেন্দ্রিক এই ছবির অন্যতম প্রধান কলাকুশলীরা হলেন পিয়া জান্নাতুল, শিমুল খান, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ।পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন্ হোম এটাচার আর ছবিটিপরিবেশনা করছেজাজ মাল্টিমিডিয়া। উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮ বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়ে যাপিত জীবনে হঠাৎ আলোর ঝলকানির সেই কাহিনি তুলে ধরা হয়েছে 'ছিটমহল' ছবিতে। বিডি-প্রতিদিন/শফিক
2
দিনাজপুরের চিরিরবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।স্থানীয়রা জানান, উপজেলার তেঁতুলিয়ার শেফালী বাজারের পূর্ব দিকে বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো। পুকুরটি নতুন করে খনন করার সময় কাঁদার ভেতর থেকে গ্রেনেডটি পাওয়া যায়। প্রথমদিকে এটি গ্রেনেড বোমা তা কেউ বুঝতে পারেননি। পরে বুঝতে পারলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।স্থানীয় মুক্তিযোদ্ধা মহিরউদ্দিন বলেন, ওই এলাকায় আমাদের অস্থায়ী একটি ক্যাম্প ছিল। সে সময় মুক্তিযোদ্ধারা এ ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতেন। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে মনে হচ্ছে।এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বলেন, হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। এরই মধ্যে রংপুরের র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।ওসি আরও বলেন, আপাতত হ্যান্ড গ্রেনেডটি পুলিশ ও স্থানীয় চৌকিদারের পাহারায় নিরাপদে রাখা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।
6
নেপালি সেনাবাহিনীকে উপহার হিসেবে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডা. বানসিধর মিশরার কাছে এসব চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর এ সহায়তা নেপালি সেনাবাহিনীকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
সময়টা মোটেও ভালো যাচ্ছে না জিনেদিন জিদানের। নতুন বছরে দলের টানা ব্যর্থতার কারণে রিয়াল মাদ্রিদের কোচের চেয়ার থেকে তার ছাঁটাইয়ের কথা উড়ছে। এবার স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যম লেসেক্সটা একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে। জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ায় আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। সম্প্রতি কোচিংয়ে বাজে সময় পার করছেন জিদান। সম্প্রতি অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। তৃতীয় সারির আলকায়ানোর বিপক্ষে ২-১ গোলেও হেরেছে রিয়াল মাদ্রিদ। খারাপ সময়, বাজে পারফরম্যান্স- সবকিছুকে অজুহাত বানিয়ে এখন রিয়াল সমর্থকরা চাইছেন জিদানের বিদায়।
4
জাতি আজ মহাসংকটে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, 'এই সংকট বর্তমান সরকার সৃষ্টি করেছে। সরকারের সবাই অনির্বাচিত। তারা গায়ের জোরে ক্ষমতায় বসে আছে।' বৃহস্পতিবার বিকেল ৫টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে আর.ডি শপিং মলের মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মওদুদ। তিনি বলেন, 'আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। যদি গণতন্ত্র বিশ্বাস করত তাহলে গণতন্ত্রিকভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্র চালাত। তারা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে না, সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে না। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই সকল নেতা কর্মীরা হামলা মামলার ভয় ও গ্রেফতার আতংকে দিন কাটাচ্ছেন।' ব্যারিস্টার মওদুদ বলেন, 'নির্বাচন কমিশন পুনঃগঠন নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া মহামান্য রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।' পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
9
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪৪ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন। নতুন করে কোনো মৃত্যু নেই। বৃহস্পতিবার বিকালে মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বিডি প্রতিদিন/আরাফাত
4