text
stringlengths
1
58.1k
label
int64
0
12
নন্টেফন্টে, হাঁদাভোদা, বাঁটুলদার স্রষ্টা নারায়ণ দেবনাথ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯৭ বছর। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। কলকাতার একটি হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করেন প্রবীণ এ কথাসাহিত্যিক। সকাল সোয়া ১০টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর আনন্দবাজার পত্রিকার। হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে প্রবীণ এই কার্টুন আঁকিয়ে হাসপাতালে ভর্তি হন। চেষ্টার কোনো ত্রুটি করেননি চিকিৎসকরা। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হলো তাকে। ৯৭ বছর বয়সী নারায়ণ দেবনাথ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে, একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ১৯২৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ। অল্প বয়স থেকেই শিল্পসাহিত্য ও কার্টুনের প্রতি তার প্রবল আগ্রহ ছিলো। স্কুলবয়সে গহনা ও অলংকার তৈরি করতেন তিনি। স্কুলের গণ্ডি পার করার পরে ভর্তি হন আর্ট কলেজে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আর্ট কলেজে পড়াশুনা বন্ধ হয়ে যায়। এরপর কয়েকটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। বাঁটুল দ্য গ্রেট, হাঁদাভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল নারায়ণ দেবনাথের অমিয় সৃষ্টি। ২০১৩ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার ও ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি।
2
চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সম্প্রতি রাজস্ব খাতের ৪টি পদে মোট ১৯৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৪ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর, ২০২১ পর্যন্ত।পদের নাম: পরিবার পরিকল্পনা সহকারী।পদের সংখ্যা: ৫টি।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার যেকোনো ১টিতে ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।বেতন: ৯,৭০০- ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক।পদের সংখ্যা: ৩২টি।প্রার্থীর ধরন: পুরুষ।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।পদের নাম: পরিবারকল্যাণ সহকারী।পদের সংখ্যা: ১৪০টি।প্রার্থীর ধরন: নারী।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।বেতন: ৯,০০০- ২১,৮০০ টাকা (গ্রেড-১৭, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।পদের নাম: আয়া।পদের সংখ্যা: ২২টি।প্রার্থীর ধরন: নারী।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ৮ম শ্রেণি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।বয়সসীমা: ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।পরীক্ষার ফি: পরিবার পরিকল্পনা সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য নির্ধারিত পরীক্ষা ফি বাবদ ১১২ টাকা (পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা) এবং পরিবারকল্যাণ সহকারী ও আয়া পদের জন্য নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা) জমা দিতে হবে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ://... ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময় ১৪ সেপ্টেম্বর, ২০২১ (সকাল ১০টা)। বিস্তারিত জানতে পারেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চট্টগ্রামের ওয়েবসাইটে গিয়ে।আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর, ২০২১।সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট
1
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ, লালমোহন থানা ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমিষের চাহিাদা মেটাতে মাছের বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সমৃদ্ধ হয়েছে। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষকালে মাছ চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাগাতে হবে। এ সময় লালমোহন ও তজুমদ্দিনের ২০টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি। এছাড়া তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন এমপি শাওন। এসব কর্মসূচিতে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
6
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবাধে চলছে শত শত অবৈধ ট্রাক্টর। ইটভাটা ও ইট-বালু ব্যবসায়ীদের মালিকানায় চলছে এসব অবৈধ যান। মাটি ও বালু পরিবহনকারী এসব ট্রাক্টরের বেপরোয়া চলাচলে দুর্ভোগে সাধারণ মানুষ। এসব ট্রাক্টরের যেখানে-সেখানে রাস্তা থেকে বালু ফেলার জায়গায় ওঠানামার কারণে অল্প সময়ে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। পাশাপাশি কম বয়সী চালকদের হাতে চলছে এসব পরিবহন।এদিকে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা না থাকায় উপজেলায় রাত-দিন ২৪ ঘণ্টা চলছে এই অবৈধ পরিবহন। এসবের বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া এসব পরিবহনের বিকট শব্দের কারণে ঘটছে শব্দদূষণও।খোঁজ নিয়ে জানা গেছে, এসব যান তৈরি হয় মূলত হালচাষের জন্য। দেশে অসাধু লোকজন হালচাষের ট্রাক্টরে বডি লাগিয়ে পরিবহন হিসেবে ব্যবহার করছে। অথচ বাংলাদেশ মোটরযান আইনে পাকা রাস্তায় চলাচলকারী যানবাহনের তালিকায় এসব পরিবহনের কোনো অস্তিত্ব নেই। সরকার শুধু কৃষিকাজে ব্যবহারের জন্য এসব যান আমদানির অনুমতি দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে, উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক এবং কাঠ, পাথর, মাটি ও বালু ব্যবসায়ীরা অবৈধভাবে এই ট্রাক্টর ব্যবহার করে আসছেন।বাংলাদেশে ব্যাটারিচালিত হালকা যানবাহনের ক্ষেত্রে লাইসেন্স লাগলেও কৃষি ক্ষেত্রে ট্রাক্টর কিংবা এর চালকের কোনো লাইসেন্স লাগে না। এ সুযোগে এলাকার শিশু কিংবা কিশোরেরাও অদক্ষ হওয়া সত্ত্বেও এসব ট্রাক্টর অবাধে চালানোর সুযোগ পাচ্ছে। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় প্রতিদিন প্রায় চার শ অবৈধ ট্রাক্টর বিভিন্ন ধরনের মালামাল নিয়ে অবাধে চলাচল করছে। বিকট শব্দে রাতের বেলাও ঘুমানো দায়। ফলে পথচারীসহ জনসাধারণকে সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সড়কে চলাচলের অনুপযোগী এসব পরিবহনের কারণে কমছে রাস্তার স্থায়িত্ব।অপর দিকে সামান্য বৃষ্টি হলেই ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি পিচ্ছিল হয়ে রাস্তা মরণফাঁদে পরিণত হচ্ছে। বালু পরিবহনের সময় ওপর দিকটা খোলা থাকায় বালু উড়ে এসে পথচারীদের চোখে পড়ে সমস্যার সৃষ্টি করছে।এদিকে সরকার প্রায় এক দশক আগে সারা দেশে রাস্তায় চলাচলকারী পরিবহন হিসেবে ব্যবহৃত সব ধরনের ট্রলি বা ট্রাক্টরকে অবৈধ ঘোষণা করে। এসব যান আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের এ নির্দেশনার বাস্তবায়ন চান এলাকাবাসী। এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, উপজেলা প্রশাসন যেন রাস্তাঘাট ও জনস্বার্থে ট্রাক্টর দিয়ে তৈরি অবৈধ এসব পরিবহন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।চিকিৎসকেরা বলছেন, এসব পরিবহন বেপরোয়া চলাচলের কারণে রাস্তায় প্রচণ্ড ধুলাবালি ওড়ে। স্কুলগামী শিশুসহ বয়স্ক মানুষের নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার বেশি আশঙ্কা থাকে।চারগাছ গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বলেন, 'এসব ট্রাক্টরের চলাচলে আমরা খুব অসুবিধায় আছি। ট্রাক্টরের বিকট শব্দে চলাচলের ফলে রাতেও ঘুমাতে কষ্ট হয়। আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপে এগুলো বন্ধ হোক।'এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এসব যানের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এসব যান চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছে রাস্তায় এসব অবৈধ পরিবহন দেখলেই যেন আটক করা হয়। পাশাপাশি এসব অবৈধ পরিবহনের মালিককেও রাস্তা থেকে উঠিয়ে নিতে বলা হয়েছে। অচিরেই প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।
6
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৮ জানুয়ারি) জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভা শেষে নতুন কোচ হিসেবে স্পেনের হাভিয়ের কাবরেরার নাম ঘোষণা করা হয়। হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি ১১ মাসের। হাভিয়ের কাবরেরা বাংলাদেশের ২৩ তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়। এর আগে স্প্যানিশ কোচ হিসেবে জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন। বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বের মধ্যে দিয়ে প্রথম কোনো জাতীয় দলের কোচ হয়েছেন ৩৭ বছর বয়সী হাভিয়েরের। সর্বশেষ স্প্যানিশ লা লিগার ক্লাব আল আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন উয়েফা 'প্রো' লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ। লা লিগার এই ক্লাবটির একাডেমিতে ২০২০ সালের অক্টোবর থেকে কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। নতুন কোচের অধীনে ইন্দোনেশিয়া গিয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ জানুয়ারি।
12
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকার তাঁকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'আমরা চাই আমাদের দেশনেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ করে দেন। এটা ন্যূনতম দাবি। এটা কোনো দয়া নয়, 'মহানুভবতা নয় কিংবা মানবিক ব্যাপার নয়। এটা নাগরিক হিসেবে অধিকার। আপনারা বলবেন, তিনি তো সাজাপ্রাপ্ত নাগরিক। সাজাপ্রাপ্ত নাগরিকও তো চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। এরা কাউকে সহ্য করতে পারে না। তাই দেশনেত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে সাজা ভোগ করাচ্ছে। এরা ভিন্ন মত সহ্য করতে পারে না বলেই বেগম জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করছে। তাঁর রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে, তাহলে তিনি বাঁচবেন না। তাঁর যে রোগ হয়েছে, 'লিভার সিরোসিস' এটা খুবই মারাত্মক। এই রোগের চিকিৎসা সেভাবে দেশে নেই। আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপ ছাড়া এই রোগ ভালো হয় না। দেশকে যিনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি লড়াই করেছেন তার মুক্তি ও চিকিৎসার জন্য আমরা লড়াই করছি।'আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থায় কী আছে? আপনারা দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কত মানুষের প্রাণ গেল, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হলো।'কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তারের পর তাঁদের 'বন্দুকযুদ্ধে' হত্যা করা হয়। কেন এই হত্যাকাণ্ড? কারণ এই হত্যার মূল হোতা কে, এটা যেন জানা না যায়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর যদি হত্যা করা হয়, তাহলে কি নিরাপত্তা থাকে, রাষ্ট্র থাকে?'আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, 'আপনারা (আওয়ামী লীগ) কার সঙ্গে লড়াই করবেন? ধানের শিষ, বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকদের সঙ্গে? আপনারা তো হিজড়ার সঙ্গে হেরে যান। আর বিএনপির সঙ্গে কীভাবে লড়াই করবেন? এরা নাকি ভোটের রাজা। এরা হলো রাতের ভোটের রাজা।'মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ ফজলুল হক মিলন, মোশাররফ হোসেন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক নেতা বাশেদ মজুমদার, প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া মানববন্ধনে হাজার খানেক জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
9
জমির চিন্তায় পঞ্চগড়ের গ্রামের মানুষের চোখে ঘুম নেই। ভয় আর আতঙ্কে সর্বক্ষণ অস্থিরতা এসে গ্রাস করেছে তাদের। জমি আর ভিটে-বাড়ি নিয়ে নানা ঝুট ঝামেলায় প্রতিনিয়ত সহায়-সম্বলহীন হয়ে পড়ছেন সাধারণ মানুষ। জমি দখল অথবা মীমাংসা করে দেওয়ার নামে চতুর খেলা খেলছে একশ্রেণীর ভূমি দস্যু। আদালতে ঝুলে থাকা মামলার দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে এক শ্রেণির প্রভাবশালী মহল সিন্ডকেটের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। প্রশাসন এবং রাজনৈতিক মহলের সৎ নেতৃবৃন্দও এদের জালিয়াতির শিকার হচ্ছেন। জেলার পাঁচ উপজেলার নিভৃত গ্রামগুলো ঘুরে এমনই চিত্র উঠে এসেছে। জমির মালিকানা এবং দখলের মাঝখানে ঢুকে পড়ছে একটি তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষটিও দুটি গ্রুপে বিভক্ত হয়। তাদের মধ্যে গোপন যোগাযোগ থাকে। জমির মালিকানা দুটি পক্ষকেই কাগজ পত্র ব্যাপারে তারা নানা বিভ্রান্তিতে ফেলে দেয়। আতঙ্ক তৈরি করে। সদর উপজেলার ডোকোরোপাড়া গ্রামের রৌসনারা বেগম স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে বসবাস করছেন। আটোয়ারী উপজেলায় মির্জাপুর এলাকায় স্বামীর কেনা দুই বিঘা জমি প্রায় ৩০ বছর থেকে চাষাবাদ করছেন। কিন্তু সম্প্রতি ওই এলাকার কিছু লোক জমির মালিকানা দাবী করে দখল করে নিয়েছেন। তিনি জানান, আমার জমির কাগজপত্র সঠিক। কিন্তু একশ্রেণীর ভূমি দস্যু নানা ধরনের কাগজপত্র দেখিয়ে বিরোধী পক্ষকে বিভ্রান্তিতে ফেলেছেন। তারা জোর করে জমিটা দখল করে নিয়েছেন। আমি এখন চিন্তায় ঘুমাতে পারিনা। প্রতিদিন আদালত আর মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। তেঁতুলিয়া উপজেলার ডিমাগজ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ৫০ বছর আগে কেনা আমার জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। প্রায় দশ বছর ধরে মামলাটি বিচারাধীন। রায় না হওয়ার আগেই জমিটি জোর করে দখল করেছে বিরোধী পক্ষ। এমন হাজারো ঘটনা রয়েছে। জেলার প্রত্যেক গ্রামেই এমন ঘটনা ঘটছে। জেলা প্রশাসনের কাছে ভূমি দস্যুদের কারো কারো নামে গণ-অভিযোগও দিচ্ছেন এলাকাবাসী। কিন্তু আইনের জটিলতা আর রাজনৈতিক প্রভাবে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছেন। মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী জানান, প্রতিদিন দুইটা তিনটা করে জমি যায়গার সালিশ করতে হয়। কেউ মানে কেউ মানে না। গ্রামের মানুষের এখন অভাব নাই। কিন্তু জমি যায়গার আইনি জটিলতা ও আদালতের রায়ের দীর্ঘসূত্রিতার কারণে গ্রামের মানুষের চোখে ঘুম নেই। তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমাদের সীমাবদ্ধতার মধ্যেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এসব সামাজিক উদ্যোগ গ্রহণ করি। অনেকে মেনে নেয়, অনেকে মানে না। বিচার বিভাগের প্রতি মানুষের অন্যরকম আস্থা আছে। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান (রাজস্ব) বলেন, ভূমি দস্যুদের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়। কিন্তু আদালতের ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নেই। ব্যক্তি মালিকানার জমির সমস্যা আদালতই নিরসন করবে। বিডি প্রতিদিন/ আবু জাফর
6
যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় কংস নদে ফেরি চলাচল দুই বছর ধরে বন্ধ রয়েছে। নেত্রকোনা থেকে দুর্গাপুর সরাসরি যাতায়াতের জন্য ডেউটুকুন এলাকায় এই ফেরিটি ব্যবহার করতে হয়। বর্তমানে ফেরিটি ঘাটে নোঙর করে রাখা। সড়ক ও জনপথ বিভাগ সূত্র বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানা গেছে, নেত্রকোনা শহরের চানখাঁর মোড় হয়ে জামধলা বাজার দিয়ে লোকজন দুর্গাপুর যাতায়াত করছেন। কিন্তু ডেউটুকুন এলাকায় কংস নদের ওপর সেতু না থাকায় এবং ফেরি বন্ধ থাকায় তাদের নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। ফলে যেখানে এক ঘণ্টা লাগার কথা, সেখানে দুই ঘণ্টা সময় লাগছে নেত্রকোনা থেকে দুর্গাপুর যেতে। এতে করে জেলা শহর থেকে দুর্গাপুরের চিনা মাটির পাহাড় বিজয়পুর, রানীখং যেতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সঙ্গে দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে নেত্রকোনা সদর হাসপাতালে কোনো মুমূর্ষু রোগীকে নিয়ে আসতে হলে চরম দুর্ভোগ পোহাতে হয়।এ উপজেলায় হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিষ্টান ছাড়াও গাড়ো ও হাজং উপজাতির লোকজন বাস করেন। সাতটি ইউনিয়নের বাসিন্দাদের প্রতিদিন অনেক কষ্ট করে নেত্রকোনা শহরে আসতে হয় এই একটি মাত্র ফেরির কারণে। নেত্রকোনা শহরের মালনী এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমান। তিনি নেত্রকোনা সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন। তিনি বলেন, নেত্রকোনা থেকে গত ২ জানুয়ারি আমরা বন্ধুরা মিলে দুর্গাপুর চিনামাটির পাহাড়ে গিয়েছিলাম। কিন্তু পূর্বধলা চৌরাস্তা হয়ে অনেকটা ঘুরপথে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হয়েছে। সদর উপজেলার ডেউটুকুন এলাকায় কংস নদে ফেরি থাকলে আমাদের দুর্ভোগ কম হতো। একটি পর্যটন এলাকা হিসেবে দুর্গাপুরকে গড়ে তুলতে হলে এই ফেরিটি দ্রুত চালু করা প্রয়োজন।নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের স্কুলশিক্ষক তারাপদ। তিনি বলেন, ছেলে-মেয়েদের পড়াশোনা করানোর জন্য জেলা সদরে থাকতে হচ্ছে। কিন্তু স্কুলে যেতে প্রতিদিনই কংস নদ পার হতে হয় ছোট একটি নৌকা দিয়ে। নৌকাটি দিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহন পাড় হওয়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয়। মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এই সড়কটি সীমান্ত সড়ক হওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত কংস নদের ওপরে সেতু নির্মাণ প্রয়োজন।পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এবং দুর্গাপুরের এমপি মানু মজুমদার বলেন, ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, বর্তমান দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে। ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাবার সঙ্গে সঙ্গে সীমান্ত সড়কের এই নদের ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ করা হবে।
6
জাতীয় স্বার্থে সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে অধিকতর দক্ষতার সঙ্গে কাজ করতে নৌবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেনরাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবারবিএনএস তিতুমীর ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান উপলক্ষে এই ঘাঁটির প্যারেড মাঠে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের রাষ্ট্রপতি বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে এবং জেটি, যুদ্ধজাহাজ ও সমরাস্ত্র ব্যবহার করে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব নির্বিঘ্নে ও সফলতার সাথে পালন করুন।' তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ব্লু-ইকোনমির সু-সম্ভাবনা নিশ্চিত করতে নৌবাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পরবর্তী প্রজন্মের নৌবাহিনী সদস্যরা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় অবদান রাখবে। সমুদ্রে নৌবাহিনীর দুঃসাহসিক কাজের প্রশংসা করে তিনি বলেন, 'আপনাদের মূল কর্মক্ষেত্র উত্তাল সাগরে কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে আপনারা উদাহরণ সৃষ্টি করেছেন।' রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের প্রধান (কমান্ডার-ইন-চিফ) আবদুল হামিদ বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে তাদের সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের রয়েছে ৭১০ কিলোমিটার উপকূলবর্তী অঞ্চল। এই বিশাল এলাকার প্রায় ৩ কোটি মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমুদ্র সম্পদের ওপর নির্ভরশীল।এছাড়া বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যের ৯০ শতাংশ এই সমুদ্রপথে সম্পন্ন হয়। রাষ্ট্রপতি ইতিমধ্যে সামুদ্রিক জলসীমায় টহল ও নজরদারি বাড়াতে সরকার আরও দু'টি সামুদ্রিক পেট্রোল বিমান কিনছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে বিমান চলাচল সুবিধাসহ পটুয়াখালীর দেশের বৃহত্তম শেরেবাংলা বিমানঘাঁটির নির্মাণ কাজ চলছে।' বক্তব্যের শুরুতেরাষ্ট্রপতিজাতির পিতা বঙ্গবন্ধু এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ নৌবাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এসময় তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস তিতুমীর ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট (জাতীয় পতাকা) হস্তান্তর করেন। বিএনএস তিতুমীর বাংলাদেশ নৌবাহিনীর একটি নৌঘাঁটি। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এটি প্রতিষ্ঠিত হয়। ১৮৩১ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ সৈয়দ মীর নিছার আলী তিতুমীরের নামানুসারে এর নামকরণ করা হয়। তিতুমীর মূলত সরবরাহ শাখার কর্মকর্তা ও নাবিকদের কর্মজীবনে বিভিন্ন স্তরে পেশাগত প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহত্তম এই তিতুমীর ঘাঁটিতে প্রায় ২ হাজার ৫০০ সদস্য কর্মরত। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার (এমপি), নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, শেখ সালাহউদ্দীন জুয়েল (এমপি), ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
6
ভারতের সুপ্রিম কোর্ট পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন। এই আবেদনটিকে সোমবার (১২ এপ্রিল) অযৌক্তিক উল্লেখ করে আদালত। একই সঙ্গে এই আবেদন করার অপরাধে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়্যারম্যান সৈয়দ ওয়াসিম রিজভিকে ৫০ হাজার রূপি জরিমানাও করা হয়েছে। আবেদনে রিজভি বলেন, কোরআনের ২৬টি আয়াত মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত সংযোজন করা হয়েছে। যে কারণে পবিত্র কোরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত। তিনি দাবি করেন, কোরআনের ওই ২৬টি আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরমপন্থাকে উসকে দিচ্ছে। একইসাথে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। এই আয়াতকে অসাংবিধানিক এবং অকার্যকর হিসেবে ঘোষণার আবেদন জানানোর পাশাপাশি এ বিষয়ে মতামতের জন্য একটি বিশেষজ্ঞ ধর্মীয় কমিটি গঠনের দাবি তুলেছিলেন এই শিয়া নেতা। তার এই আবেদনের পরই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশে বিজেপি নেতারা সৈয়দ রিজভির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
3
টানা ৪২ বছর এক হাজার করে টাকা জমা রাখলে মাস শেষে পেনশন মিলবে ৬৪ হাজার ৭৭৬ টাকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ভার্চুয়ালি এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, পেনশন ব্যবস্থা নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই আরও বিস্তারিত জানাতে পারবো। পর্যায়ক্রমে আমরা বাস্তবায়নে যাবো। এখানে অনেক কিছু সংযোজন-বিয়োজন আছে। আজ শুধু মৌলিক ধারণাগুলো তুলে ধরছি। জাতীয় পরিচয়পত্রের ওপর ভিত্তি করে দেশের ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবেন। প্রাথমিকভাবে এ পদ্ধতি ঐচ্ছিক থাকবে, পরবর্তীতে বাধ্যতামূলক করা হবে। তিনি বলেন, 'আর যদি ৩০ বছর বয়সে চাঁদা প্রদান শুরু করেন এবং ৬০ বছর পর্যন্ত তা অব্যাহত থাকে, তাহলে অবসরের পর প্রতিমাসে ১৮ হাজার ৯০৮ টাকা পেনশন পাবেন। তবে চাঁদার পরিমাণ ১ হাজার টাকার বেশি হলে আনুপাতিক হারে পেনশনের পরিমাণও বেশি হবে। এটি একটি আনুমানিক হিসাব। প্রকৃত চিত্র আইন ও বিধি প্রণয়ন এবং পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর জানা যাবে।' বিডি প্রতিদিন/আরাফাত
9
অসুখের তৎপরতার কাহিনি তো মহাভারতসমান, বলে শেষ করার নয়। উনপঞ্চাশ বছর পার হয়েছে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ শেষ হচ্ছে না। হবে কী করে? যুদ্ধের সময় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল ৮০ হাজার, বাড়তে বাড়তে সেটা এখন ২ লাখ ছাড়িয়েছে।আমাদের নিজেদের দেশের খবর কী? এখানেও বহু ঘটনা ঘটছে, চাঞ্চল্যকর ঘটনাও। কয়েকটির দিকে তাকানো যেতে পারে। করোনায় ভুগে অনেক মানুষ অকালে মারা গেছে, কিন্তু তার চেয়েও বেশি মানুষকে কিন্তু আকস্মিকভাবে ও অকালে চলে যেতে হয়েছে সড়ক দুর্ঘটনায়। এক দিনের খবরই ধরা যাক।সেদিন করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের, সড়ক দুর্ঘটনায় ২৩ জনের। করোনায় মৃত্যু তা-ও কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করা হয়ে থাকে, সড়কে মৃত্যুকে মনে করা হয় নিতান্ত স্বাভাবিক। সড়ক ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রায় প্রতিদিনই তাঁর অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে একটি করে সুতীক্ষ্ণ বাণ নিক্ষেপ করেন, কিন্তু তাঁর মন্ত্রণালয়ের আসল যে প্রতিপক্ষ, সড়ক অব্যবস্থাপনা, সে বিষয়ে উচ্চবাচ্য করেন না। চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন সড়কের নিরাপত্তা নিয়ে আন্দোলন করছেন, কাজটির সঙ্গে সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রীকে হারানোর বেদনা জড়িত রয়েছে; তাঁকে একজন সাবেক মন্ত্রী, প্রতিদিনই যিনি বিরোধী দলের লোকদের হুঁশিয়ার করে দিতেন, তিনি সুবিধামতো আর কাউকে না পেয়েই ইলিয়াস কাঞ্চনকে উন্মাদ বলে অভিহিত করেছেন। বোঝা যাচ্ছে সড়কে যাত্রীদের কপালের দুর্ভোগ কমার আপাতত কোনো কারণ নেই। করোনা নিয়ন্ত্রণে আসতে পারে, সড়ক নিয়ন্ত্রণে আসবে না।আর কেবল সড়কে বের হলেই যে নিরাপত্তাহীনতার মুখে পড়তে হবে, তা-ও নয়। ঘরে বসে থেকেও প্রাণহানি ঘটানো সম্ভব, উন্মত্ত চালকেরা ইদানীং চলন্ত বাস-ট্রাক নিয়ে ঘরের ভেতরেও হানা দিচ্ছেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও, তিনি নিজেকেও অবশ্য আক্রমণের বাইরে রাখতে পারছেন না। না, বিরোধী দলের কাছ থেকে নয়; বিরোধী দলের কথাবার্তা তো মশার কামড়, বিরক্তিকর, তবে উপেক্ষণীয়; আক্রমণটা এসেছে তাঁর কনিষ্ঠ সহোদর ভাইয়ের কাছ থেকেই, যিনি আওয়ামী লীগেরই লোক এবং সামান্য কেউ নন; স্থানীয় পৌরসভার মেয়র। কনিষ্ঠ ভ্রাতা বলছেন সত্যের পক্ষে অকুতোভয় অবস্থান নিয়ে দলীয় কিছু লোকের অপরাজনীতির বিরুদ্ধে তিনি লড়বেন। তাঁর অগ্রজ যেহেতু দলের সাধারণ সম্পাদক, তাই তাঁর বক্তব্য সবিশেষ গুরুত্ব পাচ্ছে। তাঁর স্বর একটু চড়াই। যেমন সংবাদ সম্মেলনে তাঁর উক্তি: 'আমার মুখ বন্ধ করতে ওবায়দুল কাদের (অর্থাৎ তাঁর অগ্রজ) ষড়যন্ত্র চক্রান্ত করছে।' এটাকে গৃহবিবাদ বলা যাবে কি না, আমরা নিশ্চিত নই। তবে দলের ভেতর 'বিদ্রোহী'রা যে আত্মপ্রকাশ করেছে, তা বোঝা যায় পৌর নির্বাচনের অবস্থার দিকে তাকালেই। সেখানে প্রতিদ্বন্দ্বিতা (নীরবে এবং প্রকাশ্যেও) চলেছে দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থী, এই দুইয়ের মধ্যেই; সংঘর্ষ ও প্রাণনাশের ঘটনাও ঘটেছে ওই কারণেই। দলীয় কর্তৃত্বকে যাতে একেবারে তৃণমূল পর্যন্ত প্রসারিত করা যায় সেই অভিপ্রায়ে দলের লোকেরা সব নির্বাচনেই দলীয় প্রতীক নিয়ে লড়বেন-ই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এখন যখন দেখা যাচ্ছে জেতার ব্যাপারে যেহেতু দুশ্চিন্তার কোনো কারণ নেই, বিরোধী দলের প্রার্থীরা কার্যত অনুপস্থিত, বিদ্রোহীরাও দলেরই লোক, নির্বাচিত হলে তাঁরাও দলের পক্ষপুটেই প্রত্যাবর্তন করবেন, তাই এই প্রার্থীটি মনোনয়ন পেয়েছেন, ওই প্রার্থীটি পাননি-এমন ছাপটাপ ব্যবহার করার আবশ্যকতা নেই, যিনি জিতবেন, তিনিই সরকারি দলে শামিল হবেন, এই বৈজ্ঞানিক নিয়মকে নিরুপদ্রবে কাজ করতে দেওয়াই সংগত। তবে গৃহবিবাদটা থাকবে, যাঁরা দলের লোক বলে দাবিদার, তাঁরা বঞ্চিত হলে সেই বঞ্চনার উত্তাপ কোনো না কোনোভাবে প্রকাশ পাবে।বিদ্রোহীদের বহিষ্কারও করা যাবে না, কারণ একে তো তাদের সংখ্যা অনেক, উপরন্তু দলের প্রতি তাঁদের আনুগত্য ইস্পাতের মতো কঠিন-পরীক্ষিত ও প্রতিষ্ঠিত। বহিষ্কারে দলের শক্তি কমবে।এসবের চেয়েও অবশ্য অনেক বড় সমস্যা রয়েছে সমাজে। করোনার প্রকোপে অর্থনৈতিক মেরুকরণ প্রক্রিয়াটি আরও নির্মম হয়েছে। নিম্নমধ্যবিত্ত গরিব হয়েছে, গরিব মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে।মা-বাবা বিশেষ সংকটে পড়েছেন তাঁদের সন্তানদের নিয়ে। পুরো দেড়টা বছর ওই সন্তানদের জীবন থেকে অপহৃত হয়ে গেছে। স্কুল-কলেজ বন্ধ। ছেলেমেয়েদের ভেতর অপরাধের প্রবণতা বেড়েছে।কিশোর গ্যাং তৈরির প্রক্রিয়া বেগবান ও বিস্তৃত হয়ে উঠেছে। মেয়েদের নিয়ে বিপদ আরও বেশি। তাদের ওপর লোলুপ দৃষ্টি নিক্ষিপ্ত হয়। সমবয়সী পুরুষদের তো বটেই, অন্য বয়সীদেরও। ধর্ষণ, মিথ্যা-প্রতিশ্রুতি, প্রতারণা, সবকিছুই আগের চেয়ে অধিক মাত্রাতেই চলছে। ফলে বাল্যবিবাহের হার বেড়েছে, তবে সেটা যে কী পরিমাণে, আমরা জানি না।আর কেবল যে নিম্ন আয়ের পরিবারের ছেলেমেয়েদের নিয়েই সমস্যা তা তো নয়, অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়েরাও ভালো নেই। তারাও অসুস্থ হয়ে পড়ছে। এরা কিশোর গ্যাং করে না, অন্যদের ওপর হামলা যে চালাবে এমন নয়; যা করার নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। তবে মারাত্মক সব অপরাধ এরাও করে থাকে। হতাশা, সৃষ্টিশীল কাজের অভাব, ভালো দৃষ্টান্তের অনুপস্থিতি, সুস্থ বিনোদনের স্বল্পতা, ভোগবাদিতার ব্যাপক বিস্তার, এদের আত্মপীড়নের, এমনকি অনাকাঙ্ক্ষিত পারস্পরিক পীড়নেরও, অনুপ্রেরণা জোগাচ্ছে। দুটি ঘটনা সম্প্রতি প্রকাশ পেয়েছে এবং সামাজিক প্রতিক্রিয়ার উপলক্ষ হয়েছে।দুটিই মৃত্যুর। দুটিতেই মামলা হয়েছে ধর্ষণ ও খুনের। প্রথমটি অল্প বয়স্ক এক বালিকা ও এক কিশোরকে ঘিরে। বালিকাটি মারা গেছে, কিশোরটি এখন জেলে। মেয়েটির মা-বাবার অভিযোগ, ছেলেটি তাদের নাবালিকা সন্তানকে ভুলিয়ে-ভালিয়ে নিজের বাসায় নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করেছে। তাঁদের ধারণা, একজন নয়, সঙ্গে আরও তিনজন কিশোর জড়িত ছিল। দ্বিতীয় ঘটনাটি বিষাক্ত মদ্যপানের। পাঁচজন, একটি মেয়ে ও চারটি ছেলে, মিলেমিশে এক রেস্টুরেন্টে বসে মদ্যপান করেছে। দেশি মদ, ভেজাল ছিল, তাতে বিষক্রিয়া হয়েছে। জানা যায়, এমন কাজ তারা প্রায়ই করে থাকে। তবে ওই দিন দুর্ঘটনা ঘটে যায়। এরা সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। টাকাপয়সার অভাব নেই। মেয়েটির সঙ্গে ছেলেদের একজনের 'প্রেমে'র সম্পর্ক। মদ্যপানের আসর ভেঙে যাওয়ার পর মেয়েটি অসুস্থ বোধ করলে তার প্রেমিক তাকে এক বান্ধবীর বাসায় নিয়ে যায়। সেখানে ছেলেটি ও মেয়েটি একত্রে রাত্রিযাপন করে। সকালে মেয়েটির অসুখ বাড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সেখানে সে মারা যায়। তাদের সঙ্গী চারটি ছেলের মধ্যে একজনও মারা গেছে, ওই ভেজাল মদ অতিরিক্ত পান করার দরুন। মা-বাবা মেয়েটির কথিত প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন।প্রতিক্রিয়ায় আমরা নানা কথা বলছি ও শুনছি। বলাবলি চলছে যে এসব ঘটনার জন্য মা-বাবাই দায়ী। তাঁরা খেয়াল রাখেন না ছেলেমেয়েরা কী করছে; অনেক ক্ষেত্রেই তাঁদের নিজেদের মধ্যেও প্রীতির সম্পর্ক নেই; ছেলেমেয়েরা প্রাচুর্যের মধ্যে বড় হয়, তাদের বাসায় লোকজন তেমন থাকে না, মা-বাবা বাইরে চলে যান, ছেলেমেয়েরা খালি বাসায় যা ইচ্ছা তা-ই করে। সবই সত্য। এসব আমরা বলছি, বলব, বলতেই থাকব। কিন্তু নির্মম সত্য তো এটাও যে মা-বাবা নিজেরাও বিদ্যমান ব্যবস্থারই অসহায় শিকার। তাঁরা ইচ্ছা করে যে ওসব বিচ্যুতি ঘটান তা নয়, ছেলেমেয়েদের মঙ্গল তাঁরা নিশ্চয়ই চান।কিন্তু পারেন না। সমাজ অসুস্থ। জীবনানন্দ দাশ যে গভীর অসুখের পীড়া দেখে কাতর হয়েছিলেন, বছরে বছরে সেটা বেড়েছে এবং এখন সুস্থ থাকাটা দুঃসাধ্য হয়ে পড়েছে। একাত্তরে যে কিশোর যুদ্ধ করেছে আজ সে আত্মপীড়ন করে। একাত্তরের শত্রু চিহ্নিত ছিল, বাইরে থেকে তারা এসেছে, আমরা তাদের চিনতে পারতাম; শত্রু এখন দেশের ভেতরেই। এই শত্রুটিকে অসুখ বলাই সংগত এবং অসুখটির নাম হলো পুঁজিবাদ। পাকিস্তানি হানাদারদের আমরা তাড়াতে পেরেছি, কিন্তু যে অসুখের তাড়নায় অস্থির হয়ে ওই হানাদারেরা আমাদের ওপর হামলা করেছিল সেটা রয়ে গেছে; কেবল রয়েই যায়নি, তার জন্য বিকাশের পথটি প্রশস্ত হয়েছে। বস্তুত বাংলাদেশে সত্যিকার মুক্তি যদি কারও ঘটে থাকে, তবে সেটা ওই পুঁজিবাদের। পুঁজিবাদের ওই মুক্তিই আমাদের বন্দী করে রেখেছে এবং নানাভাবে ও নানা দিক দিয়ে উৎপীড়ন চালিয়ে যাচ্ছে। ওই অসুখের চিকিৎসা একটাই; তাকে বিতাড়ন করা।অসুখের তৎপরতার কাহিনি তো মহাভারতসমান, বলে শেষ করার নয়। উনপঞ্চাশ বছর পার হয়েছে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ শেষ হচ্ছে না। হবে কী করে? যুদ্ধের সময় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০ হাজার, বাড়তে বাড়তে সেটা এখন ২ লাখ ছাড়িয়েছে। বাকিরা কোথা থেকে এল? কোন লোভে? আসলে মুক্তিযোদ্ধাদের নয়, জাতীয় স্বার্থে প্রয়োজন ছিল খাঁটি রাজাকারদের নির্ভেজাল তালিকা তৈরি করা। মধুলোভী ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা যে কত, তা নিশ্চিত জানা যাবে না। তাঁদের মধ্যে তো কয়েকজন সচিবও ছিলেন, শনাক্ত হয়েছেন। এই তো সেদিন এক দৈনিক পত্রিকায় পড়লাম একটি এলাকার মুক্তিযোদ্ধাদের তালিকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের নামও স্থান পেয়েছে।আর গৃহবিবাদ? কতভাবে যে তার প্রকাশ! মেহেরপুরে এক বৃদ্ধ ব্যক্তি, বয়স তাঁর আশি, নাম মুসা করিম, নিজ গৃহ থেকে বিতাড়িত হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন আত্মহত্যার অনুমতি চেয়ে। কারণ, তাঁর কোনো আশ্রয় নেই। বিষয়সম্পত্তি যা ছিল উত্তরাধিকারীদের দিয়ে দিয়েছেন। বিলি-বণ্টনে সন্তুষ্ট না হওয়ায় পরিবারের এক পক্ষ তাঁকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা সেই মেহেরপুরের ঘটনা, যার আমবাগানে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে, বাংলাদেশকে মুক্ত করবে বলে। কিছুদিন আগে এক খবরে পড়েছিলাম, বৃদ্ধ মা বিতাড়িত হয়েছেন গৃহ থেকে। তিনিও বিষয়-সম্পত্তি যা ছিল সন্তানদের দিয়ে নিঃস্ব হয়েছিলেন, সমাজ পিতৃতান্ত্রিক বটে; কিন্তু পিতা-মাতা সবাই সমান বোঝা, সম্পত্তি যদি না থাকে। ভরসা রাখি গৃহবিবাদগুলোর মীমাংসা ঘটবে গৃহযুদ্ধের ভেতর দিয়ে, যে যুদ্ধে সমাজ বদলাবে।
8
রাজবাড়ীর পাংশায় কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদের অষ্টম গ্রন্থ 'পাহাড়ি জোছনা' এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় পাংশা পৌর শহরের চান্দুর মোড়ে, পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সভাপতি মো. শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ও বিষয় অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কণ্ডু উপস্থিত থেকে বক্তব্য দেন ও গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থটির লেখক কাজী সেলিম মাবুদ। এ ছাড়া বক্তব্য দেন পাংশা মহিলা কলেজের প্রভাষক, এম এ জিন্নাহ, কবি, মোল্লা মাজেদ, ইবাদত আলী শেখ প্রমুখ।এ ছাড়া পাংশা মহিলা কলেজের প্রভাষক, খালেদ জগলুল পাশা, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি ফিরোজ হায়দার, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক রতন মাহমুদ ও প্রচার সম্পাদক মো. শাহীন রেজা সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদ ৭টি একক গ্রন্থ প্রকাশ করেছেন। তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ কবি ও সাংবাদিক হিসেবে শেরে বাংলা জাতীয় শিশু সংসদ, ঢাকা থেকে 'শেরে বাংলা এ কে ফজলুল হক পদক' ১১, এশিয়া হিউম্যান রাইটস, ঢাকা অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন থেকে মহান বিজয় দিবস ২০১১ উপলক্ষে 'বঙ্গবীর ওসমানী স্মৃতি পদক' ১১ এবং এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঢাকা থেকে সাহিত্য ও সাংবাদিকতায় 'অতীশ দিপংকর সম্মাননা-২০১১ ', ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া থেকে স্বামী বিবেকানন্দ স্মারক সম্মানে ভূষিত হয়েছেন। নজরুল সাহিত্য পরিষদ, দিনাজপুর থেকে নজরুল স্মারক সম্মাননা' ১০, উত্তরণ সাহিত্য আসর, পাবনা থেকে আবু তালিব সাহিত্য পুরস্কার' ১০, বন্ধু ঐক্য সংগঠন, পাংশা, রাজবাড়ী থেকে ভোলানাথ সাহা স্মৃতি সাহিত্য সম্মাননা পদক, গাঙচিল সাহিত্য পরিষদ, কুষ্টিয়া থেকে কবি কাজী নুরুল হক গাঙচিল সাহিত্য পদক' ১০ সহ কয়েকটি সম্মাননায় ভূষিত হয়েছেন।
6
দীর্ঘ ১৮ বছর পর নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ফেসবুক গ্রুপে নতুন কমিটির তালিকা পোস্ট করে দলটির নাটোর জেলা শাখা। অসিত দেবকে সভাপতি এবং আতিকুর রহমান পিয়াসকে সাধারণ সম্পাদক উল্লেখ করে মোট ১৮ জনের কমিটি ঘোষণা করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন স্বাক্ষরিত কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি-আনোয়ার হোসেন টিপু, শামীম কবির, খাদেমুল ইসলাম ও মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-বিজয় হোসেন ও সুজন মাহামুদ, সাংগঠনিক-আব্দুল করিম, শাহীন আলম ও সজিব হোসেন, প্রচার-সাদ্দাম হোসেন সরকার, দপ্তর-আবুতর খান নয়ন, শিক্ষা ও মানব সম্পদ-মাসুদ রানা, বন ও পরিবেশ-সোহেল রানা, নির্বাহী সদস্য-নাজমুল হক সরকার, মিজানুর রহমান ও ওসমান আলী। ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের নির্দেশ দিয়েছে জেলা কমিটি। বিডি প্রতিদিন/হিমেল
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমাজটাকে নষ্ট করে দিয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করেছে।আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। 'গুম, হত্যার শিকার ও পঙ্গু হওয়া' নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের শিক্ষাবৃত্তি প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'তারা আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। এমন একটা সমাজ তারা তৈরি করেছে, যে সমাজে মানুষ হতে পারবে না। আজ তারা যেটা করছে, সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ।' বিএনপির মহাসচিবের ভাষ্য, হত্যা, শ্লীলতাহানি, ধর্ষণ যেন একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। মানুষ এখন আর কথা বলে না। কথা বলার সুযোগ নেই। ভয়ভীতি ছড়িয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, একদলীয় শাসনব্যবস্থা ও ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য প্রথমে সরকার সংবিধান সংশোধন করেছে। মুক্তিযুদ্ধে মূল চেতনাকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে কবর দিয়েছে। রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করছে তারা। এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, তারা অনেকেই নেই। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। কাউকে হত্যা করা হয়েছে। অথবা কারাগারে পাঠানো হয়েছে। গোটা দেশকে নির্যাতনের কারখানা তৈরি করেছে। 'গুম-হত্যা'র শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'অসহনীয় একটা পরিবেশ, দম বন্ধ করা পরিবেশ। এই সমাজ কীভাবে এই ধরনের একটা পরিস্থিতি সহ্য করছে, এটাও চিন্তার কথা।' সরকার দলীয় লোকজনকে 'দাম্ভিক' হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, তারা যেভাবে নির্যাতন চালাচ্ছে, তাতে তাদের অনুতাপ পর্যন্ত হয় না। বিএনপির ৩৬ লাখ মানুষ আসামি, ১ লাখ মামলা, পাঁচ শর বেশি গুম হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, '১৯৭১ সালে এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল? যেখানে এই রকম সমাজ দেখব-রাষ্ট্রের নির্যাতনে তরুণ-যুবক পঙ্গু হয়ে যাবে? শিশু পিতাকে হারাবে এই রাষ্ট্রের জন্য? কোন রাষ্ট্র তৈরি করেছি আমরা?' ঢাকার দুটি সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যাঁদের নৈতিকতা নেই, তাঁদের এই নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইভিএমেরও সমালোচনা করেন। গতকাল সোমবার চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হয়। এই নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। গণমাধ্যমও এখন 'নিয়ন্ত্রিত' বলে আক্ষেপ করেন মির্জা ফখরুল। তাঁর অভিযোগ, গণমাধ্যমে বিএনপির সংবাদ গুরুত্ব পায় না। কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্য গুরুত্ব পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।
9
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো: রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রোশন আলী মাষ্টারের নাম ঘোষণা করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার জেলার চান্দিনা উপজেলা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা (উত্তর) আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কিন্তু ওই দিন কমিটির নাম ঘোষণা করা হয়নি। এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, ইউসুফ আবদুল্লাহ হারুন, রাজী মোহাম্মদ ফখরুল ও সেলিমা আহমাদ মেরী। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাণিজ্যিক সংস্থাগুলোকে নিজেদের আয়ে ব্যয় নির্বাহের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, 'সরকারি সংস্থা যেগুলো ব্যবসার জন্য তৈরি করা হয়েছে যেমন ব্যাংক, বীমা, বিমান, বিটিসিএল- এগুলো নামেই কোম্পানি। তাদের ভর্তুকি দিয়ে চালানো অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা যেন নিজেরা নিজেদের খরচ চালাতে পারে।' মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমনন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে সভায় যুক্ত হন। একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
মালদ্বীপে যেন বলিউড তারকাদের মেলা বসেছে। করোনাকালীন সময়ে ছুটি পেয়েই সবাই সময় কাটাতে চলে যাচ্ছেন মালদ্বীপে। নীল জলে ভাসিয়ে দিচ্ছেন নিজেকে। এবার এতে নতুন করে যুক্ত হলো বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের নাম। বন্ধুদের নিয়ে অবসর সময় কাটাতে ইতোমধ্যে মালদ্বীপে পৌঁছেছেন জাহ্নবী। পৌঁছেই কিছু ছবি সমাজিক মাধ্যমে দিয়ে নিজের জানান দিল এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে শেয়ার করছেন প্রতি মুহূর্ত। সাঁতারের পোশাক এবং মনোকিনিতে ছবিতে ধরা দিয়েছেন তিনি। সমাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, রং বেরঙের একটি সাঁতারের পোশাক পরেছেন তিনি। প্রথম ছবিতে জাহ্নবীর চুল খোলা। দ্বিতীয় ছবিটিতে দুটি বিনুনি করেছেন তিনি। জিভ বার করে মজার ভঙ্গিমায় ক্যামেরার দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। তার আগে অবশ্য মনোকিনিতেও অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়েছেন তিনি। বক্স অফিসে জাহ্নবীর ছবি 'রুহি'-র ভাঁড়ার বেশ ভালই ভরে উঠেছিল। আপাতত তাই বেশ খোশমেজাজেই ছুটি কাটাচ্ছেন তিনি। তবে মালদ্বীপে সবার ভ্রমণে যাওয়ার পেছনে একটি কারণ রয়েছে। আর সেটি হলো অন্যান্য দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও মালদ্বীপে এমনটি নেই।
2
চট্টগ্রাম নগরীর আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।শনিবার নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের নজির ভান্ডার লেন এলাকার পুকুরটি পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। খোরশেদ আলম অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুকুরে ফেলা আবর্জনা পরিস্কার করতে সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ওই এলাকা নিয়মিত পরিচ্ছন্ন না করার অভিযোগ পাওয়ার পর দায়িত্বরত কর্মকর্তাকে বদলি করেন প্রশাসক। খোরশেদ আলম সুজন উদ্বেগ প্রকাশ করে বলেন, পুকুরে ময়লা ফেলে ভরাট করা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। পুকুর-জলাশয় রক্ষায় আইন রয়েছে। কেউ ইচ্ছে করলেই পুকুর ভরাট করতে পারে না। পাঠানটুলী ওয়ার্ড এমনিতে ঘনবসতিপূর্ণ এলাকা। অগ্নিকাণ্ড ও বর্ষা মৌসুমে পানি ধরে রাখতে পুকুর জলাশয়ের প্রয়োজন রয়েছে। এলাকায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় আগুন নেভাতে পানির প্রয়োজন। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা থেকে রক্ষা এবং পানি ধারণ ক্ষমতার উৎস হলো পুকুর-জলাশয়। এরপরও বর্তমানে কিছু মানুষ পুকুরে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করছে। নগরবাসীদের নাগরিক হয়ে উঠতে হয়, না হলে দূর্ভোগের শেষ থাকবে না। এ ছাড়া নগরীর পাঠানটুলী, কদমতলী, বাইতুস শরফ মাদ্রাসা ও দেওয়ানহাট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের হুঁশিয়ার করে প্রশাসক বলেন, অবিলম্বে ফুটপাতে অবৈধভাবে রাখা জিনিসপত্র সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা না হলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
6
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জামায়াত ও বিএনপির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শনিবার (৪ জুন) বিকালে ফুলপুর উপজেলা সদরে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর, ফুলপুর বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর নেতৃত্বে ও সামনের ভাগে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র শশধর সেন, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চিন পিং-বাইডেন বৈঠকে তাইওয়ান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, 'তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে আগুন নিয়ে খেলা।'সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল চীনের সঙ্গে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে উভয় পক্ষই। তবে সবচেয়ে সংবেদনশীল তাইওয়ান ইস্যুতে উত্তেজনা এড়াতে পারেননি চিন পিং-বাইডেন।তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করলেও চীন তাদের দেখে নিজেদের একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। এমনকি তাইওয়ানকে চীনের 'মূল ভূমি'র সঙ্গে পুনরায় যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি চীন। অন্যদিকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক থাকলেও সম্প্রতি বেইজিংয়ের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।চীনের সামরিক হস্তক্ষেপ ঠেকাতে তাইওয়ানের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: বাইডেনওয়াশিংটনের এমন অবস্থানের পর গতকালের বৈঠকে সি চিন পিং বলেছেন, 'আগুন নিয়ে খেলার মতো এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে। আর যে এই আগুন নিয়ে খেলবে সে পুড়ে যাবে।'তবে এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান পরিবর্তন বা তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার 'একতরফা প্রচেষ্টার' তীব্র বিরোধিতা করেছেন বাইডেন।এদিকে তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও বৈঠকের শুরুতেই একে অপরকে উষ্ণ অভিবাদন জানান চিন পিং ও বাইডেন। এ সময় 'পুরোনো বন্ধু' বাইডেনকে দেখে খুশি হওয়ার কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, 'আমরা সব সময়ই একে অপরের সঙ্গে খুব সৎ। অন্যরা কী ভাবছে তা চিন্তা করে কখনোই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি।'সি চিন পিং আরও বলেন, 'দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে এবং একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।'
3
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। এই দাবিতে তাঁরা প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন।সমাবেশে বক্তব্য দেন খানপুর ইউনিয়নের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক প্রমুখ।এ সময় বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়া দলীয় প্রার্থীর সঙ্গে বেইমানি করেছেন। তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়েও তাঁর ভাই বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ারের পক্ষে কাজ করেছেন। এ জন্য নৌকার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তিনি বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কেও কটূক্তি করেছেন।বক্তারা আরও বলেন, এ ধরনের ব্যক্তি পদে থাকলে দলের বড় ধরনের ক্ষতি হবে। তাই তাঁকে অবিলম্বে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার জন্য দাবি জানান।এ বিষয়ে মো. আহসান হাবিব আম্বীয়া বলেন, 'মিছিলে নেতৃত্বদানকারী শফিকুল ইসলাম গত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় মো. খলিলুর রহমানকে খানপুর ইউপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।আজকের বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কেউ না।'বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করার বিষয়ে তিনি বলেন, 'আমি কোথাও এ ধরনের কথা বলি নাই।'ফাঁস হওয়া অডিও ক্লিপটি তাঁর নই দাবি করে তিনি বলেন, 'আমাকে অপদস্থ করার জন্যই তাঁরা এই মিথ্যা আশ্রয় নিয়েছেন।'
6
উপকরণদুধ, লেবু, আলু, ক্যাপসিকাম, টমেটো, টমেটো সস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, লবণ, হলুদ, চিনি, গোটা দারুচিনি, এলাচ, শুকনো মরিচ, গোটা তেজপাতা, জিরা, গরম মসলা গুঁড়া।প্রস্তুত প্রণালিপ্রথমে দুধ জ্বাল দিয়ে লেবু দিয়ে ছানা করে নিতে হবে। পানি ঝড়িয়ে হাত দিয়ে ভেঙে ঝুড়ি করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ছানার ঝুড়িকে লবণ ও অল্প পরিমাণ হলুদ দিয়ে একটু ভেজে নামিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গোটা দারুচিনি, এলাচ, শুকনো মরিচ, তেজপাতা ও অল্প জিরা ফোঁড়ন দিতে হবে। তারপর আলুগুলো তেলে ছেড়ে দিতে হবে। অল্প জ্বালে লবণ দিয়ে আলুগুলো হালকা ভেজে তার মধ্যে টমেটো ও ক্যাপসিকাম দিতে হবে। তারপর মিনিটখানেক নাড়াচাড়া করে তার মধ্যে আদা বাটা, অল্প পরিমাণ জিরা বাটা, অল্প ধনে গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, লবণ, সামান্য হলুদ ও সয়া সস দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। ছানার ঝুড়িগুলো এর মধ্যে দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তার মধ্যে পরিমাণ মতো চিনি, টমেটো সস ও গোলমরিচ গুঁড়া দিয়ে একটু নাড়তে হবে। এরপর গরম মসলার গুঁড়া ওপরে ছিটিয়ে নামিয়ে নিতে হবে। তারপর ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।লুচি ও পোলাওয়ের সঙ্গে এটি খেতে খুবই সুস্বাদু। ভাতের সাথেও এটি ভালো লাগে।
4
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ শনিবার ক্যাম্পাসে প্রতিবাদী আবৃত্তি-গান পরিবেশনা করেছেন শিক্ষার্থী। ক্যাম্পাসে চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। এ ছাড়া স্থায়ী টং দোকান স্থাপন করা শুরু হয়েছে। আজ রাত সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় গান-কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেলে ক্যাম্পাসে পাঁচটি টং দোকান বসানোর উদ্যোগ নেওয়া হয়। টংগুলোর নামও দেওয়া হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে মিল রেখে। এর মধ্যে উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ শিক্ষার্থীর অনশন কর্মসূচিতে অংশ নেওয়ায় 'ওরা ২৮ জন', শিক্ষকের মন্তব্যের জেরে 'চাষাভুষা টং', এর আগে হওয়া আন্দোলনের নামানুসারে 'অর্বাচীন' নামকরণ করা হয়েছে। এ ছাড়া বাঁশবাগান ও লিচুতলা নামে আরও দুটি টং দোকান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ দুপুর ১২টার দিকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বস্তা হাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে শুরু করে হ্যান্ডবল গ্রাউন্ড, ফুডকোর্ট এলাকা ও মুক্তমঞ্চের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ২০ থেকে ৩০ বছর ধরে ক্যাম্পাসে থাকা টংগুলো অপসারণ করেন। এসব সেগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন উপাচার্য। অন্যদিকে টং দোকানগুলো অপসারণের পর থেকে শিক্ষার্থীদের খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যেতে হতো। তিনি বলেন, উপাচার্যের এমন সিদ্ধান্তের প্রতিবাদ এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে পাঁচটি টং দোকান বসানোর উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। এ জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে টংগুলো স্থাপন করে পরিচালনা করবেন। পরবর্তী সময়ে টংগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। শাহরিয়ার আবেদীন বলেন, 'আমরা ঘোষণা দিয়েছি, উপাচার্য ক্যাম্পাস ত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার। প্রতিদিন আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অহিংস আন্দোলন অব্যাহত রাখব।' ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে ওই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। প্রথম ৬ দিনে দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শুরু করা আমরণ অনশনের ১৬৩ ঘণ্টা পর বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
6
ছুটির দিন। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে গতবারের মতো এবারের মেলায়ও শিশুপ্রহর রাখা হয়নি। তাই গতকাল এবারের মেলার প্রথম শুক্রবার প্রহরবিহীন সময় কেটেছে শিশুদের। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, ইকরিদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বটতলায় শিশুচত্বরে খেলাধুলা ও আড্ডা দিতে না পেরে তাই মন খারাপ হয়েছে শিশু-কিশোরদের। তবে শিশুপ্রহর না থাকলেও সারাদিনই আনাগোনা ছিল শিশুদের। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পছন্দের কার্টুন চরিত্রের সঙ্গে দেখা না হওয়ার কষ্ট শিশুরা মেটানোর চেষ্টা করেছে বই দেখে দেখে। তাদের পছন্দের তালিকায় রয়েছে নানা কমিক্স চরিত্র, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই। খিলগাঁও গভর্নমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মেসবাহ আহমেদ সকালে এসেছিল বাবার হাত ধরে। শিশুপ্রহর না থাকায় মন তার কিছুটা খারাপ হয়েছে। মেসবাহ বলে, প্রতি বছর শিশুপ্রহরে ইকরি, হালুম, টুকটুকি ও শিকুদের সঙ্গে মজা করতাম। এবার আর তা করতে পারছি না। নতুন বইপত্র নেড়েচেড়ে দেখছি। 'খুব ভালো বন্ধু টুকটুকির' দেখা না পাওয়ায় মন খারাপ নাদিয়া আহমেদেরও। সিসিমপুর স্টল ইনচার্জ নূর মো. আল রাজি বলেন, এটা আসলেই দুঃখের বিষয়, ইচ্ছে থাকার পরও এটা করতে পারছি না। বাচ্চারা জিজ্ঞেস করছে এটা হবে কিনা। অভিভাবকরাও জানতে চাইছে। বাংলা একাডেমি সুযোগ দিলে শিশুপ্রহর করা হবে। এ বিষয়ে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ সমকালকে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে শিশুপ্রহর রাখা হবে। সাহিত্য প্রকাশের ব্যবস্থাপক বাবুল সাহা জানালেন, শুক্রবার সকাল ১১টা থেকে মেলা শুরু হলেও সকালে তেমন দর্শনার্থীর ভিড় ছিল না। ভিড় বেড়েছে দুপুরের পর। লেখক মেজবাহ উদ্দিন সমকালকে জানালেন, অধিকাংশ প্রকাশনীর এডিটিং প্যানেল না থাকায় লেখার মান যাচাই করা সম্ভব হচ্ছে না। ফসল হলে সেখানে আগাছাও থাকে। পাণ্ডুলিপি যথাযথভাবে পরিমার্জন ও সম্পাদন না করায় অনেকের লেখা মানসম্মত হচ্ছে না। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সমকালকে বলেন, এবারের বইমেলায় প্রকাশনীর সংখ্যা বেড়েছে, নতুন অনেক লেখকের বইও প্রকাশ পাচ্ছে। কিন্তু মানসম্মত বইয়ের সংখ্যা বাড়েনি। আয়োজক কমিটি শুধু স্টল প্যাভিলিয়নের সংখ্যা বাড়াচ্ছে। কিন্তু প্রকাশকরা যাতে মানসম্মত বই প্রকাশ করেন, সেদিকে দৃষ্টি দিতে হবে। তিনি বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে এত বড় মেলা আয়োজন হচ্ছে, কিন্তু তারা বাংলা ভাষা ও সাহিত্য গবেষণার কাজটি কেন করছে না, এটি বোধগম্য নয়। মেলার ব্যবস্থাপনা প্রসঙ্গে সমিতির এ নেতা বলেন, মেলা প্রাঙ্গণে এখনও ড্রেসিং আলোকসজ্জার কাজ পুরোপুরি হয়নি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এ কাজগুলো করেনি। যথেষ্ট আলো নেই, মাঠের অনেক জায়গা উঁচুনিচু। সেখানে বালু ফেলা প্রয়োজন। শৌচাগারের অবস্থাও নাজুক। গত বৃহস্পতিবার বাংলা একাডেমির ডিজি নিজেই মেলা প্রাঙ্গণ পরিদর্শনের সময় শৌচাগারের নাজুক অবস্থার বিষয়টা তুলে ধরেছেন। নতুন বই: গতকাল শুক্রবার মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে শাহজাহান কবির বীরপ্রতীকের 'খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা' (মুক্তিযুদ্ধ), আগামী প্রকাশনীর মুহম্মদ ইউসুফ সিদ্দিকের 'মুদ্রিত শিলার মুখরিত লিপি' (ইতিহাস), (উপন্যাস), ঐতিহ্য থেকে মওলানা মোহাম্মদ আকরম খাঁর মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (সমাজতত্ত্ব), অক্ষর প্রকাশনী থেকে রফিকুর রশীদের 'শ্রেষ্ঠ গল্প' (গল্প) ইত্যাদি। লেখকের মঞ্চে: গতকাল লেখকের মঞ্চে 'লেখক বলছি' অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আসলাম সানী এবং সাধনা আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি রবীন্দ্র গোপ, হারিসুল হক, ওবায়েদ আকাশ এবং রনজু রাইম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন এবং রেজিনা ওয়ালী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাহান বশিরের পরিচালনায় 'বিশ্বভরা প্রাণ'-এর শিল্পীরা। মূল মঞ্চের অনুষ্ঠান: গতকাল শুক্রবার অমর একুশে বইমেলার চতুর্থ দিনে মেলা চলেছে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় বইমেলার মূল মঞ্চে ছিল 'আন্তর্জাতিক বলয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেছেন বিশ্বজিৎ সাহা। আলোচনা করেছেন ইকবাল হাসান, তাজুল ইমাম এবং ইউসুফ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসীম কুমার দে। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জাহীদ রেজা নূর ও শহীদ ইকবাল। আলোচনায় অংশ নেন প্রশান্ত মৃধা ও আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন ভীষ্ফ্মদেব চৌধুরী। 'শতবর্ষে বিদ্রোহী লাখো কণ্ঠে উচ্চারণ': গতকাল শুক্রবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে 'শতবর্ষে বিদ্রোহী লাখো কণ্ঠে উচ্চারণ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক ডকুমেন্টারির মোড়ক উন্মোচন করা হয়। নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা (অব.) কর্নেল মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা ও মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল দৌহিত্রী খিলখিল কাজী। লাখো কণ্ঠে উচ্চারণের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি প্রখ্যাত কথাসাহিত্যিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। আজকের আয়োজন: আজ শনিবার অমর একুশে বইমেলার পঞ্চম দিন। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : উন্নয়নের নারী' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশ নেবেন ফওজিয়া মোসলেম এবং তাসমিমা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাছিমা বেগম এনডিসি।
1
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন। ৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় ১৪ ইস্ট বেঙ্গল ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করে। এসময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই
6
নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহ আলম। জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির পদত্যাগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যগত কারণে এই পদে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগ করেছি।শাহ আলম বলেন, 'দেশ, জাতি ও জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছিলাম। তবে আমার মা-বাবার নামে প্রতিষ্ঠিত আফিয়া-জালাল ফাউন্ডেশন ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আজীবন জনগণের সেবা করে যাব। জনকল্যাণমূলক কাজে দলমত-নির্বিশেষে সকল এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।' নাশকতার মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, 'বিদেশে চিকিৎসাধীন থাকাকালীন গত সেপ্টেম্বরে আমার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১১টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি এই বিষয়ে অবগত হয়ে উচ্চ আদালত থেকে নাশকতার ওই মিথ্যা মামলায় জামিন পেয়েছি।' নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, মোহাম্মদ শাহ আলমের মতো ভালো ভাবমূর্তিসম্পন্ন ভদ্র মানুষদের জন্য বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি করা উচিত না। বিএনপির দুঃসময়ে গত ১০ বছর তৃণমূলের নেতা-কর্মীদের পাশে থেকে আগলে রেখেছেন মোহাম্মদ শাহ আলম। তাঁর পদত্যাগে নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে দুঃখ ও হতাশার সৃষ্টি হবে। তাঁরা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হলেও নাটকীয়ভাবে শেষ মুহূর্তে এসে ২০-দলীয় জোটের উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়া হয়। এলাকায় অপরিচিত মনির হোসেন কাসেমীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ হন। এই মনোনয়ন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এসব নেতা-কর্মী। মনির হোসেন কাসেমীকে ভোটের মাঠে দেখা যায়নি এবং কোনো ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেননি। নির্বাচনের চার দিন আগে অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রসঙ্গত, ২০০৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহ আলম আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২ হাজার ১০০ ভোটের ব্যবধানে পরাজিত হন।
9
স্বামীকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা তাম্মী-এমন অভিযোগে মো. রাকিব হাসানের করা মামলায় নাসির হোসেন, তামিমা ও তাঁর মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য শুনানি হবে আগামী ২৪ জানুয়ারি। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই তারিখ ধার্য করেন।প্রাথমিক তদন্তে নাসির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করে এ মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত এই প্রতিবেদন আমলে নিয়ে গত রোববার আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।তদন্ত প্রতিবেদনে বলা হয়, তামিমা তাঁর স্বামী মো. রাকিব হাসানকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে 'অবৈধ' বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, রাকিব হাসানের সঙ্গে তামিমার বিয়ে বলবৎ থাকা অবস্থায় ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তামিমার মা সুমি আক্তার এই অবৈধ বিয়েতে সহযোগিতা করেছেন।
6
ইউক্রেনে আগ্রাসন বন্ধের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'সামরিক অভিযানের' ঘোষণা দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানান। খবর আলজাজিরার। গুতেরেস বলেন, প্রেসিডেন্ট পুতিন, মানবতার খাতিরে আপনি আপনার সেনাদের রাশিয়ায় ফিরিয়ে নিন। তিনি আরও বলেন, শতাব্দীর শুরু থেকে মানবতার নামে ইউরোপে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু করতে দেবেন না। এ সংঘাত এখনই বন্ধ করতে হবে। এর আগে ইউক্রেনের দোনবাস অঞ্চলে 'সামরিক অভিযানের' ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। পুতিন বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান। যে কোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, 'ন্যায় ও সত্য' রাশিয়ার পক্ষে রয়েছে। হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, যদি কেউ রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে প্রতিক্রিয়া হবে 'তাৎক্ষণিক'। আত্মরক্ষার্থে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে 'শান্তি রক্ষার জন্য' সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এর পর থেকে ওই অঞ্চলে সংঘাত তীব্র হয়।
3
গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ওঠা বিতর্কিত ভূমিকা এড়িয়ে আগামী জাতীয় নির্বাচনে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করা সম্ভব নয়। এতে পুলিশের একটা বিরাট ভূমিকা আছে। পুলিশ যদি সবার প্রতি সমান আচরণ করে তাহলে সেটা সম্ভব হতে পারে। দুই মাস ধরে পুলিশ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং জিজ্ঞাসাবাদ করছে। এসব কর্মকাণ্ড কে কী উদ্দেশ্যে করছে, তা রহস্যজনক। মাহবুব তালুকদার বলেন, এগুলো মনে করিয়ে দেওয়ার অর্থ হলো- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে অনুরূপ সমস্যার সৃষ্টি না হয়, তা খেয়াল রাখা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠকে তিনি এ আহ্বান জানান। ইসি মাহবুব তালুকদার বলেন, 'অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের কর্মকাণ্ডে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।' গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে 'স্বরূপ সন্ধান' শিরোনামে একটি প্রতিবেদন তিনি সিইসির কাছে দিয়েছিলেন বলে জানান। তবে তা আলোর মুখ দেখেনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, 'বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পরপর অনুষ্ঠিত হয় কুমিল্ল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচন। সুনামের সঙ্গে তা উতরে গেছি। পরে যে পাঁচটি সিটি নির্বাচন হয়, তার অভিজ্ঞতা ছিল ভিন্ন।' তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রেই রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসরণ করেননি। তবে বড় ইতিবাচক দিক হলো- এসব নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি। ভোটকেন্দ্রগুলোতে মোটামুটি শান্তি বজায় ছিল। সেসব বিবেচনায় নির্বাচনের ইতিবাচক বিষয়টি উপেক্ষা করা যায় না। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন প্রশ্নবিদ্ধ হলে তার দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তাবে এবং আপনারা প্রশ্নবিদ্ধ হলে আমরা দায় এড়াতে পারব না। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
6
বনানীর বহুল আলোচিত 'দ্য রেইন ট্রি' হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের জামিন বাতিল করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেমুল কায়েসের আদালত এ আদেশ দেন। এদিন জামিনে সাফাতের জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আদালত সাফাতের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।পাশাপাশি কারাগারে থাকা একই মামলার আসামি সাফাতের বন্ধু নাঈম আশরাফের জামিন আবেদনও বাতিল করেছেন। মামলার ভিক্টিমকে জেরা করার দিন ধার্য ছিল আজ (বুধবার)। আদালতে তাদের জেরা করে আসামিপক্ষের আইনজীবী। তবে তাকে জেরা করা শেষে না হওয়ায় আগামী ৬ মার্চ পরবর্তী জেরার জন্য নতুন করে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
6
কুষ্টিয়া আদালত চত্ত্বরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ হয়েছে। এ হামলা পূর্ব-পরিকল্পিত। কুষ্টিয়ায় পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়েও একজন ভয়ংকর সন্ত্রাসী। তিনি বলেন, মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি, তিনি আমাকে আশ্বস্ত করে মাহমুদুর রহমানকে নিরাপদে বের করে আনার বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে মাহমুদুর রহমানকে যেভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে এটা ইদানিং কালের নজিরবিহীন ঘটনা।গত কয়েক বছর ধরে সরকার মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মী যারা স্বাধীন চিন্তা করেন তাদের ওপর আক্রমন করছে, ধ্বংস করে দিতে চাচ্ছে। কোনো রকম স্বাধীন মতপ্রকাশের তারা ঘোরবিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এজন্যই তারা মুক্ত গণমাধ্যম ধ্বংস করতে চায়। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ করা হয়েছে, আজকে তারা সেই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ধ্বংস করছে। মাহমুদুর রহমানের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাবেক সভাপতি শওকত মাহমুদ, ড্যাবের মহাসচিব ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দিগন্ত টিভির উপ-নির্বাহী পরিচালক মজিবুর রহমান মঞ্জু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সুপ্রীয় ধর বাচ্চু, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা রাফিউল ইসলাম টুটুল প্রমুখ। শওকত মাহমদু বলেন, মাহমুদুর রহমানের ফ্যাসিবাদ বিরোধী বক্তব্যে সরকার ভীত। এজন্য তার উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে মাহমুদুর রহমানের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়ার পরও তার উপর হামলা চালানো হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কুষ্টিয়া পুলিশের এসপি-ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে বুঝব সরকারের নির্দেশেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। রুহুল আমিন গাজী বলেন, আদালত ওসিকে মাহমুদুর রহমানের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়ার পরও তার ওপর হামলা চালানো হয়েছে। এখন আমরা দেখতে চায় আদালত ওই ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। আমরা চাই প্রশাসন, ছাত্রলীগসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এ সময় তিনি কর্মসূচী ঘোষণা করে বলেন, আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং বুধবার সকাল ১১টায় ঢাকাসহ সারাদেশের সাংবাদিক ইউনিয়নগুলোর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে।
9
ঝিনাইদহের কালীগঞ্জে ফল ধরা ৮টি কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলামের কুল বাগানে এ ঘটনা ঘটে। এতে বাগানের অর্ধলাখ টাকার কুল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কৃষক রবিউল ইসলাম।ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, 'বুধবার বিকেলে এলাকার কয়েকজন কিশোর কুল খেতে এসেছিল। কিন্তু কুল এখনো না পাকায় তাঁদের ফিরিয়ে দিই। কুল না দিয়ে ফিরিয়ে দেওয়ায় ওই যুবকেরা আমাকে কিছু বাজে কথা বলে চলে যায়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে কুল বাগানে গিয়ে দেখি ৮টি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এ ছাড়া অনেক গাছের অপরিপক্ব কুল নষ্ট করে দেওয়া হয়েছে।রবিউল আরও বলেন, 'এক বছর আগে ২২ শতক জমিতে বল সুন্দরী জাতের কুলের চাষ করেছিলাম। গাছ লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এ বছরই প্রথম প্রতিটি গাছে কুল এসেছে। তবে এখনো বিক্রি শুরু হয়নি। তবে আশা ছিল, বাগানে গাছে যে পরিমাণ কুল ছিল তা লক্ষাধিক টাকা বিক্রি করতে পারব। এতে খরচের টাকা উঠে আসত।'বাগান রক্ষক কুরবান আলী বলেন, 'বুধবার বিকেলে কয়েক কিশোর কুল খেতে আসে। কুল না পাকায় পরে আসতে বললে তারা গালিগালাজ করে চলে যায়। এরপর গতকাল সকালে এসে দেখি বাগানে এ ঘটনা ঘটেছে।'রাখালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, 'অভিযুক্ত কিশোরদের ও বাগান মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে।'
6
আসন্ন আইপিএলের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানসহ পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। মঙ্গলবার আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিক অনুযায়ী, সাকিব ও মোস্তাফিজ ছাড়া বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব ও মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও বাকি ৩ জনের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ রুপি করে। বিডি প্রতিদিন/এমআই
12
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টুর্নামেন্ট শেষে সেই সংস্করণে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর থেকে অন্য সংস্করণ গুলোতেও তাঁর অধিনায়ক থাকা নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে কোহলির নেতৃত্বে থাকা নিয়েও আছে সংশয়। তবে শেষ পর্যন্ত ওয়ানডেতে কোহলি অধিনায়ক থাকবেন কি না সে সিদ্ধান্ত জানা যাবে কয়েক দিনের মধ্যেই।দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে এই সপ্তাহেই ভারতীয় দল ঘোষণা করার কথা চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। সেই ঘোষণাতেই কোহলির নেতৃত্বে থাকা না থাকার বিষয়টি খোলাসা হবে। যদিও করোনার নতুন রূপ ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে শেষ পর্যন্ত এই সফরের আলোর মুখ দেখবে কি না তা এখনো নিশ্চিত না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো এই সফর থেকে সরে আসেনি বিসিসআই। পাশাপাশি সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী কদিনের মধ্যেই জানা যাবে কোহলির অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও।২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে খুব বেশি ওয়ানডে ম্যাচ পাচ্ছে না দলগুলো। আগামী বছর সব মিলিয়ে ৯টি ওয়ানডে খেলবে ভারত। ৩টি ঘরের মাটিতে ও বাকি ৬টি দেশের বাইরে।তবে শেষ পর্যন্ত দক্ষিণ সফর না হলে সেই ম্যাচ সংখ্যা আরও কমে যেতে পারে। বিসিসিআই অবশ্য সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সফর নিয়ে সিদ্ধান্ত চাচ্ছে। এর আগে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, 'এখনো এই সফর নিয়ে আমরা ইতিবাচক আছি। আমাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে। প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর। এটা নিয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব।'
12
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল ফিলিং স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল অতিক্রমকালে সেখানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে বোমা হামলা হয়-সমকালপ্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল ফিলিং স্টেশন অতিক্রমকালে হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ধরে যায়। তবেওই দুই বাসে তখন কেউ ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন।খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল অতিক্রমকালে সেখানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে বোমা হামলা হয়-সমকালএর আগে গত শনিবার খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী বাজারে তার গাড়িবহরে হামলা হয়। এ সময় খালেদা জিয়ার গাড়ি রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় বহরে থাকা সংবাদকর্মীদের কয়েকটি গাড়ি।এ হামলার জন্য ফেনীর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলেছে, বিএনপিই হামলার এই ঘটনাটি সাজিয়েছে।
9
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে টানা এক ঘণ্টা ১৭মিনিট 'স্টেট অফ দি ইউনিয়ন' ভাষণ দেন। নির্বাচনী বছরে যা হয়, ভাষণটি চমৎকার ও আবেদনপূর্ণ। শুরুতে সচরাচর প্রেসিডেন্ট মঞ্চে উপবিষ্ট স্পিকার ও ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করে থাকেন। তবে ট্রাম্প হ্যান্ডশেক করেননি। প্রথা অনুযায়ী তিনি ভাষণের দুটি হার্ড কপি দু'জন-কে দেন। প্রেসিডেন্টের বক্তব্য শেষ হলে দেখা যায় স্পিকার ন্যান্সি পেলোসি তাকে প্রদত্ত কপিটি দু'ভাগে ছিড়ে ফেলেন। ট্রাম্প তার ভাষণে ইম্পিচমেন্ট ভোট নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। বরং তিনি বাই-পার্টিজান কর্মকান্ডের ওপর গুরুত্ব দিয়েছেন। কালো ভোটারদের জন্যে এবারকার ভাষণে যথেষ্ট উপঢৌকন ছিলো। রেডিও হোস্ট রাস লিম্বোকে তিনি সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেন এবং ফার্স্টলেডিকে দিয়ে মেডেলটি পরিয়ে দেন। আফগানিস্তানে পোস্টিং এক সেনা কর্মকর্তাকে সরাসরি হাউসে এনে তাঁর স্ত্রী ও সন্তানদের চমকে দেন! একশ বছর বয়সী বিশ্বযুদ্ধের হিরোকে ব্যাপকভাবে সম্মানিত করেন। ইরানের জেনারেল কাসেম সুলেমানিকে 'শীর্ষ সন্ত্রাসী' আখ্যায়িত করে তিনি বলেন, আমেরিকার গায়ে হাত দিলে মৃত্যু'র জন্যে প্রস্তুত থাকতে হবে। ইরানকে সংঘাতের পথ ছেড়ে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, 'চয়েস ইরানের'। 'ইসলামী সন্ত্রাসবাদের' বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার করে তিনি আল বাগদাদীর মৃত্যু'র দৃষ্টান্ত দেন। মধ্যপ্রাচ্য শান্তি'র প্রসঙ্গে তাঁর আনীত প্রস্তাব, নাফটা চুক্তি, দক্ষিণের ওয়াল, শিক্ষা, স্বাস্থ্য, বীমা, ওপিএড, ইমিগ্রেশন সবই ছিলো তার ভাষণে। ট্রাম্পের ভাষণ শেষ, ঠিক এই সময়ে দেখা যায়, তার পেছনে বসা স্পিকার ন্যান্সি পেলোসি তাকে প্রদত্ত ভাষণের কপিটি দু'ভাগে ছিড়ে টেবিলের ওপর রেখে দেন। ভাইস-প্রেসিডেন্ট আড়চোখে তা লক্ষ্য করেন, কিন্তু কোন কথা বলেননি। প্রেসিডেন্ট তা লক্ষ্য করেননি। এরপর তিনি নেমে বেরিয়ে যান। সাংবাদিকরা পেলোসি প্রশ্ন করেন, আপনি ভাষণের কপি ছিঁড়লেন কেন? স্পিকার উত্তরে বলেন, এরচেয়ে ভালো কি করার ছিলো? ফক্স নিউজকে তিনি আরো বলেন, পাতার পর পাতা উল্টে কোন সত্য পাইনি, তাই ছিড়েছি। এদিকে ভাষণ ছেঁড়ার ভিডিও বেরিয়ে যেতে একটুও সময় নেয়নি। পুরো অনুষ্ঠানে স্পিকার রাগান্বিত ছিলেন, তা স্পষ্ট, তারই বহি:প্রকাশ ঘটেছে ভাষণ ছেঁড়ার মধ্য দিয়ে। পুরো আমেরিকা এনিয়ে তোলপাড় হচ্ছে। পক্ষে-বিপক্ষে মন্তব্যের ছড়াছড়ি। সাবেক স্পিকার নিউট জিনরিচ বলেছেন, পেলোসি আমেরিকানদের অপমানিত করেছেন, আমি বিরক্ত, পেলোসিকে সেন্সর করা উচিত। ফক্স নিউজে জন হেনেটি বলেছেন, স্পিকারের পদত্যাগ করা উচিত। স্পিকার ন্যান্সি পেলোসি'র একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, ক'মাস যাবৎ ট্রাম্প- পেলোসি কথা বন্ধ। গত ১৬-অক্টবর সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে এক বৈঠকে ট্রাম্প পেলোসি-কে 'থার্ড গ্রেড পলিটিশিয়ান' বলার পর এই ঘটনা। সূত্র বলছে, দু'জনের মধ্যে যোগাযোগ না থাকাও 'ইম্পিচমেন্টের অন্যতম কারণ। অন্যদিকে, গ্যালোপ জরিপ মতে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তুঙ্গে, ৪৯%, যা রেকর্ড। শুধুমাত্র রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা ৯৪%। ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ফক্স নিউজকে বলেছেন, তিনি ভাষণ ছিড়েছেন নাকি সংবিধান ছিড়েছেন বোঝা যাচ্ছেনা। তিনি যোগ দেন, ধারণা করি এই স্পিকার বেশিদিন থাকছেন না?
3
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অবৈধ দখলমুক্ত কাজে সহায়তা করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। দীর্ঘদিন ধরে বান্দুরা বাসস্ট্যান্ডটি অবৈধভাবে দখল করে রেখেছিল এন মল্লিক পরিবহন কর্তৃপক্ষ। ফলে ইজারা নিয়েও বাসস্ট্যান্ডটি সম্পূর্ণ বুঝে পাচ্ছিলেন না ইজারাদার মুশফিকুর রহমান পলাশ। এন মল্লিক পরিবহন তাদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি বাস সেখানে ফেলে রেখে অবৈধভাবে দখল করে রেখেছিল। ইজারাদার মুশফিকুর রহমান পলাশ বলেন, আমি এ বছর বাসস্ট্যান্ডটি সর্বোচ্চ দরপত্রের মাধ্যমে ইজারা পেয়েছি। এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিক দীর্ঘ আড়াই মাস ধরে অবৈধভাবে এটি দখল করে রেখেছিলেন। রোববার ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় প্রশাসন অবৈধ দখলমুক্ত করে আমাকে এটি বুঝিয়ে দিয়েছে। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু বলেন, সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ছিল। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নির্দেশে এ অবৈধ দখল মুক্ত করা হয়েছে।
6
ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আরও দুই বছর থাকছেন সাংবাদিক জাফর ওয়াজেদ।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮' এর ধারা ৯(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে আরও দুই বছরের নিয়োগ দেওয়া হলো।এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক। তাঁর সেই নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়েছে।
6
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া চাঁদপুর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তত্বাবধাক সরকারের সাবেক উপদেষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর উত্তমও মনোনয়ন পত্র দাখিল করেছেন।এ বাহিরে চাঁদপুরের আসনে বিএনপি কিংবা মহাজোটের কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি । মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবারো নৌকা মার্কার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন । নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ঐক্যফ্রন্ট এর বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে ডাঃ দীপু মনি বলেন ঐক্যফ্রন্টের অভিযোগের কোন সত্যতা নেই । নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবেই কাজ করছে ।
6
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের সাড়ে পাঁচ হাজার শিক্ষক তাদের চাকরি এমপিওভুক্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এ দাবিতে আগামী ১৬ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে আগামী ২০ এপ্রিল একই দাবিতে সব বিভাগীয় সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করেন তারা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক হারুন-অর-রশিদ।লিখিত বক্তব্যে বলা হয়, এমপিওভুক্তির আশায় ২৯ বছর কাটালেও সহজে অনিশ্চয়তা কাটছে না। বেসরকারি কলেজের ডিগ্রি স্তরে শর্টকোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হলেও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। এদিকে অনার্স-মাস্টার্স কোর্স বন্ধ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নির্দেশে গঠন করা কমিটি প্রায় এক বছরেরও বেশি সময় কোনো সুপারিশ জানায়নি সরকারকে।লিখিত বক্তব্যে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলোয় অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে ৫ হাজার শিক্ষক গত কয়েক বছর আন্দোলন ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনেকবার আবেদন-নিবেদন করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাহিদা মতো সাড়ে ৫ হাজার শিক্ষকের পরিসংখ্যান দিয়েছি। কিন্তু মন্ত্রণালয়ের গঠন করা কমিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো কিছু জানাতে পারেনি। গত ২৯ বছর ধরে নামমাত্র সম্মানী নিয়ে আবার অনেকে বিনা সম্মানীতে শিক্ষকতা পেশায় কাজ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন করে এমপিওভুক্ত করা হোক। সরকার চাইলে বিশেষ ব্যবস্থাতেও এমপিওভুক্ত করা সম্ভব।সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের নেতা এবং ভুক্তভোগী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
6
আজ ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে গেছে বার্সেলোনা। ইউরোপায় জাভি হার্নান্দেজের দল বার্সা আজ রাত ২টায় খেলবে গালাতাসারাইয়ের বিপক্ষে। সেভিয়া খেলবে ওয়েস্ট হামের বিপক্ষে। আর আতালান্তার প্রতিপক্ষ লেভারকুসেন। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ১টা ৩০ মিনিটে চেলসি খেলতে নামবে নরউইচ সিটির বিপক্ষে।ক্রিকেটআইসিসি নারী বিশ্বকাপনিউজিল্যান্ড-ভারতসকাল ৭টাসরাসরি, স্টার স্পোর্টস ১ও গাজী টিভিফুটবলউয়েফা ইউরোপা লিগসেভিয়া-ওয়েস্ট হামরাত ১১টা ৪৫মিনিটসরাসরি, সনি টেন ২আতালান্তা-লেভারকুসেনরাত ২টাসরাসরি, সনি টেন ১বার্সেলোনা-গালাতাসারাইরাত ২টাসরাসরি, সনি টেন ২ইংলিশ প্রিমিয়ার লিগনরউইচ সিটি-চেলসিরাত ১টা ৩০মিনিটসরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১উলভারহাম্পটন-উলভসরাত ১টা ৩০মিনিটসরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ২উয়েফা কনফারেন্স লিগভিতেসে-এএস রোমারাত ১১টা ৪৫মিনিটসরাসরি, সনি টেন ১লেস্টার সিটি-স্তাদে রেনেঁরাত ২টাসরাসরি, সনি সিক্স
12
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর কাশফিয়া শেফা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকার একটি ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী রিমি আক্তার, হোসেন মিয়া ও জামিলকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শেফা সৈয়দটুলা গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে। তার সঙ্গে প্রতিবেশী মতিন মিয়ার মেয়ে রিমি আক্তারের (২৩) ভালো সম্পর্ক ছিল। শেফা প্রতিদিন রিমির বাড়িতে গিয়ে খেলাধুলা করত। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ করে নিখোঁজ হয় শেফা। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। এর পরও তাকে না পেয়ে থানায় অবহিত করেন স্বজনরা। বুধবার সকালে বাড়ির পাশের একটি ঝোঁপে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনার পর স্থানীয়রা রিমিকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, শেফাকে ৫০০ টাকার বিনিময়ে প্রতিবেশী হোসেন মিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন। পরে তাকে সঙ্গে নিয়ে হোসেন মিয়ার বাড়ির পাশের একটি ঝোঁপ থেকে শেফার লাশ উদ্ধার করে পুলিশ। শেফার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কানে থাকা স্বর্ণের দুল পাওয়া যায়নি। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
6
বান্দরবানে পাথর বোঝাই ট্রাক চাপায় কৃষ্ণা রাণী দে নামের পঞ্চাশোর্ধ এক নারী নিহত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে শহরের হিলভিউ হাসপাতারের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তি দের স্ত্রী। পুলিশ জানায়, সকালে কৃষ্ণা রাণী দে সড়কের পাাশে দাড়িয়ে থাকা অবস্থায় পাথর বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
6
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শেখের স্ত্রী নিশাত তামান্নার (৩৯) কাছেও প্রায় অর্ধকোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়বহির্ভূত এই সম্পদ অর্জনের অভিযোগে তামান্নার বিরুদ্ধেও দুদক মামলা করেছে।এর আগে ৭৬ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কামরুজ্জামানের বিরুদ্ধে গত রোববার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলা হয়। এ মামলার বাদী দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। কামরুজ্জামান শেখের স্ত্রী নিশাত তামান্নার বিরুদ্ধেও মামলা করেছেন আমির হোসাইন।মামলার অভিযোগে বলা হয়, নিশাত তামান্নার সম্পদ বিবরণী চেয়েছিল দুদক। তিনি তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, তাঁর নামে ১৬ লাখ ১৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ১০ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ তাঁর নামে মোট ২৬ লাখ ১৭ হাজার টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। কিন্তু তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, তাঁর নামে ৫৬ লাখ ৯১ হাজার টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তিনি দুদকে তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।অপর দিকে সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে আয়কর নথি ও অন্যান্য রেকর্ডপত্র অনুযায়ী, নিশাত তামান্নার বৈধ আয় পাওয়া যায় মোট ১২ লাখ ৪৮ হাজার টাকা। তাঁর ব্যয় পাওয়া যায় ১০ লাখ ৭০ হাজার ২১১ টাকা। সুতরাং, তাঁর বৈধ সঞ্চয়ের পরিমাণ মাত্র ১ লাখ ৭৭ হাজার ৭৮৯ টাকা। ফলে তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৫ লাখ ১৩ হাজার ২১১ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাই তাঁর বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। গত সোমবার মামলা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নথিপত্র সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে দুদক জানিয়েছে।তামান্নার স্বামী আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান চাকরিতে যোগ দেন ২০০৪ সালে। অনিয়ম করে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাঁকে সে সময় নিয়োগ দেওয়া হয়। এই অনিয়মের কারণে দুদক মামলা করে। এ মামলার অভিযোগপত্র দাখিল হয় ২০১৮ সালের ১৪ জানুয়ারি। এরপর ৭৬ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গত রোববার তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এরপর তাঁর স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হলো। তবে তিনি এবং তাঁর স্ত্রী কোনো অবৈধ সম্পদ অর্জন করেননি বলে কামরুজ্জামান দাবি করেছেন। কামরুজ্জামান এখন রাজশাহীতে নির্মাণাধীন 'বঙ্গবন্ধু স্কয়ার' প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
6
সাংবিধানিক পদের শপথ ভঙ্গ করে সভা আহ্বান করায় অবিলম্বে দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবারের সভায় এক সিদ্ধান্তে বলা হয় দুদক চেয়ারম্যানের পদ একটি সাংবিধানিক পদ। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তার বর্তমান পদের শপথ ভঙ্গ করে সাবেক সচিবদের সভা আহ্বান করে তার সাংবিধানিক দায়িত্বের বরখেলাপ করেছেন। বর্তমান সরকারের বশংবদ সাবেক সচিবদের সংগঠন গড়ে তোলার যে উদ্যোগ তিনি নিয়েছেন তা তার পদের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তার এই অনৈতিক ও অসাংবিধানিক কাজের জন্য নেতৃবৃন্দ অবিলম্বে দুদকের চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগ দাবি করেন। এরআগে গত সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির এক সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত হওয়ার জন্য সাবেক সচিবদের চিঠি দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
6
ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে অ্যালিস্টার কুকের দল। টাইগারদের হয়ে মাঠ মাতানোর জন্য দর্শকের অভাব হবে না হবে তবে খুব সম্ভবত বার্মি আর্মিদের ছাড়াই লড়তে হবে ইংল্যান্ড জাতীয় দলকে। বার্মি আর্মি হলো ইংল্যান্ড ক্রিকেট সমর্থকদের সংগঠন। মরগানের মতো বাংলাদেশকে নিরাপদ মনে করছেন না ইংলিশ ক্রিকেটের এই সমর্থকগোষ্ঠী। সংগঠনটির প্রতিষ্ঠাতা পল বার্নহ্যাম মনে করেন, বাংলাদেশ সফরে এখনও ঝুঁকি রয়েছে। আর তাই সিরিজে ইংলিশ সমর্থকদের চলাচলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি। পল বার্নহ্যাম বলেন, 'খেলোয়াড়রা সবাই এক সাথে এক জায়গায় থাকবে তাই তাদের নিরাপত্তা দেয়া সহজ। তবে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটু কষ্টকর। কারণ তারা এক সাথে আসবেন না।' তাই সমর্থকদের সাবধানে থাকতে বলেছেন তিনি। এছাড়া নন-রিফান্ডেবল ফ্লাইটের টিকেট বা হোটেল বুকিং করতে বারণ করে দিয়েছেন তিনি।
12
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত কাঞ্চন সহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণ।আজ বুধবার সকালে ফুলছড়ি উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের গেটের সামনে সমাবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের চার দিন পেড়িয়ে গেলেও হত্যাকারী কাঞ্চন সহ তার সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রকাশ্যে জনসম্মুখে একজন জনপ্রিয় ছাত্রলীগ নেতাকে হত্যার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। তাঁরা দ্রুত কাঞ্চন সহ তার সহযোগীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া সহ প্রমুখ।
6
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শহীদ বেদীর সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে একে একে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দল, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের আগ মুহূর্তে ১৪ ডিসেম্বরে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আল শামস ও রাজাকাররা জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডের মাত্র দু'দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
6
জাহেদ রবিন সংযুক্ত আরব আমিরাতে বসে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকেন। কখনো প্রেম, কখনো দ্রোহ, রাষ্ট্রীয় স্বার্থ, নারীমুক্তি কিংবা প্রতিবাদের প্রতিচ্ছবি ফুটে উঠে তার প্রতিটি চিত্রকর্মে। রবিনের আঁকা বেশ কিছু ছবি জায়গা করে নিয়েছে ভিনদেশীদের পছন্দের তালিকায়। এবার তার আঁকা একটি ছবি লাখ টাকায় কিনে নিলেন দুবাই প্রবাসী এক ব্যবসায়ী। 'জরায়ু' শিরোনামে আঁকা ছবিটি ইকো গ্যালারি থেকে সম্প্রতি আট হাজার দিরহামে কেনেন দুবাই প্রবাসী ব্যবসায়ী অতশী তনি, যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা। অতশী তনি ছবিটির বিষয়বস্তু ও মূল্যায়ন সম্পর্কে সমকালকে বলেন, আমার বাবা ছিলেন একজন চিত্রকর্ম সংগ্রহকারী। বিশ্বের অনেক শিল্পীর ছবি আছে আমাদের কাছে। জাহেদ রবিনের এই ছবিটি ইকো গ্যালারিতে নিলামে উঠলে আমার নজরে আসে। ছবির মান ও বিষয়বস্তু আমাকে আকৃষ্ট করেছে। বিশেষ করে এই ছবিতে শিল্পী মায়ের সম্মান ও মাতৃত্বকে তার রংতুলিতে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। তাই আগ্রহী হয়ে আট হাজার দিরহামে ছবিটি সংগ্রহ করি। অতশী তনি আরো বলেন, রবিনের চিত্রকর্মগুলো বাস্তবতা ফুটে উঠে। তার আঁকা অনেক ছবিই ভাল লাগার মত, মন ছুঁয়ে যায়। তবে আমার কেনা এই ছবিটি নিয়ে অন্য ভাবনা আছে, সেটি আমি সময়ের সঙ্গে প্রকাশ করব। অমর একুশে গ্রন্থমেলায় অনেক লেখকের বইয়ের প্রচ্ছদ আঁকেন তরুণ চিত্রশিল্পী জাহেদ রবিন। রবিন এ পর্যন্ত এঁকেছেন প্রায় সাত শতাধিক চিত্রকর্ম। বিশ্বখ্যাত ব্যক্তিত্ত্ব, দেশের বরেণ্য নেতা, বিখ্যাত খেলোয়াড় থেকে শুরু করে প্রিয় তারকাদের মুখ সবই এঁকেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে এঁকেছেন 'জরায়ু', 'মাতৃত্ব' ও 'পৃথিবীর পথ' নামে আরো তিনটি ছবি। এই চিত্রকর্ম সম্পর্কে জানতে চাইলে রবিন বলেন, 'জরায়ু' নামের এই চিত্রকর্মে বিশেষত জরায়ুতে মাতৃত্ব এবং গর্ভকালীন সন্তান লালনের বিষয়টি তুলে ধরা হয়েছে। মায়ের মুখের আহার থেকেই সন্তানের শারীরিক বৃদ্ধিও স্থান পেয়েছে এতে। অথচ পৃথিবীতে আসার পর মানুষ এই অঙ্গকে শুধু কামনার দৃষ্টিকোণ থেকে দেখে কিন্তু নারীর প্রতি যে সম্মান বা শ্রদ্ধাবোধ থাকা দরকার সেই বিষয়টিই চিত্রকর্মে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবিটি আমার কাছ থেকে ইকো গ্যালারি সংগ্রহ করে নিলামে তোলে। নিলাম থেকে দুবাই প্রবাসী ব্যবসায়ী অতশী তনি এটি কিনে নেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে রবিনের জন্ম। তিন বোনের একমাত্র ভাই রবিনের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।
4
দেশে হঠাৎ করে পরিবহনের ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে চলছে বাগ্বিতণ্ডা। এই বিবাদের মাত্রাটা আরও বেড়ে যায় শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিয়ে। রাজধানীর রামপুরা বিভিন্ন এলাকার রাস্তা বন্ধ করে বিক্ষোভ করার ঘটনাও ঘটেছে।বর্তমান সময়ে যে কোনো ঘটনায় ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে থাকেন। দ্রুত সময়ে পুলিশি সহযোগিতায় পেতে শুধু বাড়তি ভাড়া ও বাস শ্রমিকদের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় গত ছয় দিনে সারা দেশ থেকে হাজারের বেশি অভিযোগ করা হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) কর্তৃক নির্ধারিত নতুন ভাড়া সম্পর্কে না জানা ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করার অভিযোগ নিয়ে বেশি কল করা হয়েছে।আজ বৃহস্পতিবার বাস সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।পরিবহন সংক্রান্ত অভিযোগের বিষয়ে আনোয়ার সাত্তার বলেন, দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকেই আমরা পরিবহন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে সাধারণ মানুষের কাছ থেকে ফোনকল পাচ্ছিলাম। তখন বিষয়টি গুরুত্ব দিয়ে থানা-পুলিশের অবহিত করলেও আমরা রেকর্ড রাখিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের মাত্রা বাড়তে থাকে। তখন আমরা গত ১২ নভেম্বর থেকে ভুক্তভোগীদের কলের হিসাব রাখা শুরু করি। ১২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত ১ হাজার ১৯টি কল পেয়েছি।কোন ধরনের অভিযোগে পাওয়া যাচ্ছে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত নতুন ভাড়া সম্পর্কে না জানার কারণে অনেকে কল দেন। আবার অনেকে নতুন ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগেও কল দিয়েছেন। আমরা চেষ্টা করেছি, থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে সংযোগ করে দিয়ে সমস্যা সমাধানের।আনোয়ার সাত্তার আরও বলেন, হঠাৎ করে পরিবহন সংক্রান্ত অভিযোগের কারণে আমাদের গত এক সপ্তাহে অসংখ্য কলারকে সেবা দিতে হয়েছে। এর ফলে ৯৯৯ ও থানা-পুলিশের স্বাভাবিক কাজেও বেশ বেগ পেতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবহন সংক্রান্ত অভিযোগ এখন কমতে শুরু করেছে। তবে একেবারে বন্ধ হয়নি।
6
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা থেকে নিচে পড়ে আনিল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাইকপাড়া ভূতের গলি এলাকাতে এ ঘটনা ঘটে। আনিল ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, আনিল নিয়মিত টিকটক ভিডিও বানাতেন। শুক্রবার আনিল স্থানীয় একটি বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, 'বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।'নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, 'এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি।'স্থানীয় কমিশনার ঘটনা নিশ্চিত করে জানান, ওই বিল্ডিংটি জরাজীর্ণ। ছাদে রেলিংও নেই। মাদকসেবীদের আড্ডা বসে সেখানে। টিকটিক ভিডিও করতে গিয়ে ছেলেটি ছাদ থেকে পড়ে যায়।
6
যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে ৩০টিরও বেশি টর্নেডো আঘাত হেনেছে। আর এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেবল কেন্টাকিতেই অন্তত ৭০ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরকানসাস, ইলিনয়স, মিসৌরি, মিসিসিপি ও টেনেসিতেও অনেক লোক হতাহত হয়েছে। ২০০ মাইল (প্রায় ৩২২ কিলোমিটার) জুড়ে অসংখ্য বাড়ি, দোকান নষ্ট হয়েছে শুক্রবার রাতের এই ঝড়ে। কেনটাকির বিভিন্ন জায়গায় চারটি টর্নেডো আছড়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একটি টর্নেডো প্রায় ৩৬৫ কিলোমিটার জুড়ে এগিয়েছে। সব শহর মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, 'আমি এমন বিধ্বংসী ঝড় দেখিনি। কেনটাকিতে অন্তত ৫০ জন মারা গিয়েছেন। সংখ্যাটা ৭০-এর উপরেও হতে পারে। দিনের শেষে ১০০ ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার থাকবে না।'সিএনএন জানায়, কেন্টাকির একটি মোমবাতির কারখানাতেই অনেক লোক নিহত হয়েছে। টর্নেডোর তাণ্ডবে মেফিল্ড শহরের ওই কারখানাটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গভর্নর জানিয়েছেন, এখন পর্যন্ত কারখানার ১১০ জনের মধ্যে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আর কাউকে উদ্ধার করা হলে তা অলৌকিক ঘটনা বিবেচিত হবে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ১৮৯ জন জাতীয় নিরাপত্তাকর্মীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেশিয়ার। মেফিল্ড নামক ছোট শহরেও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সেইসাথে টর্নেডোর প্রভাব পড়েছে ইলিনয়, মিসৌরি এবং আরকানসাসে।
3
সরিষায় সরস সে মহিমা অপাররজত কান্তি তার অতি মনোহর।রায় কহে শোনো বাপু,খাও মন দিয়া।ভাজা ঝোল মাখো মাখোকাছাটি খুলিয়া।বছর দুই আগে একটি লেখার ভূমিকা হিসেবে হঠাৎ করেই লিখেছিলাম ওপরের ছড়াটি। কবিতা লিখতে পারি না বলে মনে ভীষণ খেদ থাকলেও ছড়াটি লিখে বেশ খানিক আত্মতৃপ্তি পেয়েছিলাম।এবার একটা খুব সহজ প্রশ্ন করি। লাউপাতার সঙ্গে ইলিশের সম্পর্ক কী?কেন ইলিশ নিয়ে আমাদের এত গর্ব, এত আদিখ্যেতা, এত কাব্য-কবিতা? বিভিন্ন ব্যাখ্যা আছে নিশ্চয়ই। আমার শুধুই মনে হয়, বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে ইলিশ খাওয়া যায়। তা ছাড়া, এই একটা মাছ, যাকে খুব অল্প মসলায় ভাজা, ভাপা, ঝোল যেভাবে ইচ্ছা খাওয়া যায়। লবণ, তেল, কাঁচা মরিচ, খানিক সরিষা আর হলুদ হলেই খাওয়া যায় ইলিশ নামের অমৃত।হেমন্তের দুপুরগুলো বেশ বিষণ্ন হয়। নদীর একঘেয়ে পরিবেশে সে বিষণ্নতা আরও বেশি। কিন্তু নরম আলোয় পিঠ পেতে দিয়ে মাড়ভাতের সঙ্গে ইলিশশিকারি মাঝি যখন ভাপা ইলিশ খায়, তখন বিষণ্নতা দূর হতে বাধ্য। আমার তেমনি মনে হয়। সম্প্রতি মাঝিদের রান্না করা একটি পুরোনো রেসিপির সন্ধান পেয়েছি। খুব সহজ রেসিপি। ইলিশ মাছ পরিষ্কার করে কেটে নিয়ে লবণ-হলুদ আর সরিষার তেল মেখে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। ভাত খাওয়ার আগে মাখানো টুকরোগুলো পাতে দিয়ে তার ওপর হাঁড়ি থেকে গরম ভাত তুলে দিতে হবে। ব্যস, আর কিছু না। হাঁড়ি থেকে নামানো ভাতের গরমেই সেদ্ধ হয়ে যাবে ইলিশ। তারপর খেতে হবে। যাঁরা খেয়েছেন তাঁরা জানিয়েছেন, এভাবে ইলিশ খেতে দারুণ লাগে। আসছে শীত। এখন পাওয়া যাবে লাউশাক। ফরিদপুর অঞ্চলের ইলিশ ভাতুরি খাওয়ার উপযুক্ত সময় সামনে আসছে। রেসিপিটা তাই জানিয়ে রাখি। ইলিশের টুকরো লবণ, হলুদ, কাঁচা মরিচবাটা, সরষেবাটা, সরষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার পাঁচ-ছয়টা পরিষ্কার লাউপাতা নিয়ে মসলামাখা মাছগুলো বিছিয়ে ওপরে আবার পাতা দিয়ে ঢেকে মুড়িয়ে বেঁধে রাখতে হবে। ভাতের হাঁড়িতে ভাত হয়ে এলে, অর্থাৎ ভাতের পানি গায়ে গায়ে হয়ে এলে ওপর থেকে কিছু ভাত তুলে পাতায় মোড়ানো মাছ হাঁড়িতে দিয়ে দিতে হবে। তার ওপরে তুলে রাখা ভাত দিয়ে ঢেকে দিতে হবে। ভাতের ভাপেই সেদ্ধ হয়ে যাবে ইলিশ ভাতুরি। খাওয়ার সময় মাছগুলো উঠিয়ে অন্য পাত্রে রেখে পাতাগুলো বেঁটে কাঁচা সরষের তেলে মেখে মাছের সঙ্গে রাখতে হবে। এটা গ্রেভি হিসেবে খাওয়া যাবে। এই রেসিপিতে ভাতের চাল অল্প পরিমাণে নিতে হবে। ভাতের সঙ্গে মসলা তেল মেখে যাওয়ার ফলে ওই ভাতটুকুর স্বাদ হবে স্বর্গীয়। এতক্ষণে নিশ্চয়ই ইলিশের সঙ্গে লাউপাতার সম্পর্ক পেয়ে গেছেন?শীতে কাবাব খাওয়ার মজাই আলাদা। শীত বিকেলের কনে দেখা চুরিয়ে যাওয়া আলো নিভে গেলে আগুনের কুণ্ডলী বানিয়ে তাতে মাছ বা মাংসের কাবাব বানানোর এক রোমাঞ্চকর আনন্দ আছে। ইলিশেরও কাবার বানানো যায় একটু কষ্ট করলে। আসন্ন শীতে বানিয়ে ফেলতে পারেন ইলিশের কাবাব। রেসিপি? প্রথমে ইলিশ পরিষ্কার করে লেজ ও মাথা আলাদা করে নিতে হবে। তারপর সামান্য হলুদ ও পরিমাণমতো লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে মাছের কাঁটা বেছে নিন। কাঁটা বাছা মাছ পেঁয়াজ, কাঁচা মরিচ ও সেদ্ধ আলু দিয়ে চটকে নিতে হবে। মাথা ও লেজ দুই দিকে মাখানো মাছ দিয়ে ইলিশের আকার দিয়ে নিন। এরপর বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে বেক করে নিন।গ্রিল বা মাইক্রো যেকোনো ওভেনেই বেক করা যায়। আবার এটিকে পাউরুটি বানানোর তন্দুরেও বেক করে নিতে পারেন সুযোগ থাকলে। বেক করার সময় ইলিশের সুবাস এলেই ট্রে বের করে নিতে হবে। কাবাব বানানোর জন্য ব্রেড ক্র্যাম্ব ব্যবহার করতে পারেন চাইলে। সে ক্ষেত্রে প্রথমবার বেকিং করার পর বের করে ইলিশের ওপর ব্রেড ক্র্যাম্ব ছড়িয়ে দিয়ে আরও মিনিট পাঁচেক বেক করে নিতে হবে।কেন ইলিশ সেরা তার উত্তর বাঙালি ছাড়া আর কে জানবে ভালো?রেসিপি: সৈয়দা সাদিয়া শাহরীন ও নিবেদিতা নার্গিস
4
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এই কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।
4
তাইওয়ানে এক ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী তাইপেতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির বিবিসির ওই খবরে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পূর্বে তাইপের সংশান স্টেশনে একটি ট্রেনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অনেক যাত্রী গুরুতর অগ্নিদগ্ধ হন। পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, ট্রেনে এক টুকরো টিউব আকৃতির বস্তু পাওয়া গেছে, যা আতশবাজির অংশ বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ান পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের প্রধান লি তুজু-ওয়েন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, একটি কালো ব্যাগের মধ্যে গোয়েন্দারা ১৫ সেন্টিমিটার লম্বা ধাতব টিউব খুঁজে পেয়েছেন। ওই টিউবের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। এখান থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। বিস্ফোরণের শিকার ট্রেনের এক যাত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, হামলার পরপরই ট্রেনের বগির আলো নিভে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় অনেকে চিৎকার করছিলেন। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন ,হামলার কিছুক্ষণ আগে এক ব্যক্তি আয়তাকার একটি বস্তু ট্রেনের বগিতে রেখেছিল।
3
করোনার প্রভাব কাটিয়ে ব্যবসা-বাণিজ্য চাঙা হচ্ছে। এর প্রতিফলন পড়েছে শুল্ক-কর আদায়ে। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে শুল্ক-কর আদায়ে বড় প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রায় সাড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর শুধু আগস্ট মাসেই শুল্ক-কর আদায়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত এক দশকে এক মাসের হিসাবে রাজস্ব আদায়ে এত বড় উল্লম্ফন আর দেখা যায়নি। দেশে করোনা সংক্রমণ হওয়ার পর সবকিছু বন্ধ থাকায় গত বছরের এপ্রিল, মে রাজস্ব আদায় হয়নি বললেই চলে। জুন মাসেও তেমন রাজস্ব আদায় হয়নি। গত বছরের জুলাই মাস থেকে রাজস্ব আদায় স্বাভাবিক হতে শুরু করে। আর চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে করোনার আগের সময়ের ধারায় ফিরে আসে এনবিআর। এ বছরের জুলাই মাসে প্রায় ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। আর আগস্ট মাসে ১৯ হাজার ১৯৪ কোটি টাকা আদায় করেন শুল্ক-কর কর্মকর্তারা। ২০২০ সালের আগস্ট মাসে আদায় হয়েছিল ১৫ হাজার ৪০৬ কোটি টাকা। সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায় হয় ৩৪ হাজার ৫৪৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে চার হাজার কোটি টাকা বেশি। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত এক দশকে এক মাসের হিসাবে এত প্রবৃদ্ধি হয়নি। করোনা সংকট কাটিয়ে অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে। রাজস্ব আদায়ও স্বাভাবিক হচ্ছে। আমদানি যেমন বেড়েছে, তেমনি রপ্তানিও বেড়েছে। জুলাই-আগস্ট মাসে ঋণপত্র খোলার হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এই ঋণপত্রের বিপরীতে আমদানি পণ্য আসতে শুরু করে। ফলে আমদানি পর্যায়ে শুল্ক আদায়ও বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আদায় হয়েছে ১১ হাজার ৫৮১ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। করোনার দ্বিতীয় ধাক্কার পর গত আগস্ট মাসে করোনাসংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। ফলে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য চাঙা হয়। জুলাই-আগস্ট মাসে স্থানীয় পর্যায়ে ভ্যাট, সম্পূরক শুল্কসহ অন্যান্য শুল্ক-কর আদায় হয় ১২ হাজার ৯৬৪ কোটি টাকা-আদায়ে প্রবৃদ্ধি হয় ১৪ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে জুলাই-আগস্ট মাসে ১০ হাজার ৩ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। আয়করে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। চলতি অর্থবছরে (২০২১-২০) এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। গতবারও একই লক্ষ্যে দেওয়া হয়েছিল, পরে তা কমিয়ে ৩ লাখ ১ হাজার কোটি টাকা করা হয়। শেষ পর্যন্ত এনবিআর প্রায় ২ লাখ ৬০ হাজার কোটি টাকা আদায় করে। চলমান করোনা সংকটের মধ্যে বড় করদাতারা মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশ দিয়েছেন।
0
ইউক্রেন সরকারের অনুরোধে দেশটির ভূখণ্ডে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আউটলেট আরটি মোবাইল অ্যাপ ডাউনলোড নিষিদ্ধ করেছে গুগল। রোববার গুগলের একজন মুখপাত্র এ তথ্য জানান।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবহারকারীরা আরটি নিউজ অ্যাপটি ইউক্রেনের গুগল প্লেতে আর ডাউনলোড করতে পারবে না। তবে বর্তমান ব্যবহারকারীরা এখনো তা চালাতে পারবে। কিন্তু অ্যাপটির আপডেট ভার্সন তারা পাবেন না।উল্লেখ্য, গত শনিবার আরটি এবং রাশিয়ার অন্য চ্যানেলগুলোকে তাদের ওয়েবসাইট, অ্যাপস এবং ইউটিউব ভিডিওগুলোতে বিজ্ঞাপনের জন্য অর্থ গ্রহণে বাধা দেয় গুগল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে ফেসবুকও একই পদক্ষেপ নিয়েছিল।
11
পর্যায়ক্রমে ২০৪১ সালের মধ্যে এক হাজার গ্রামকে স্মার্ট ফার্মিংয়ের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে 'চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা ২০ হাজার কৃষককে টার্গেট করে, সাড়ে ৩ হাজার উদ্যোক্তা তৈরির জন্য এবং ১০টি ডিজিটাল গ্রাম স্থাপনের জন্য একটি প্রকল্প নিয়েছি। আমরা ২০১৮ সালের মধ্যে ১৫টি ডিভাইস, যেটি পাইলট করেছিলাম সেখান থেকে ২০২৫-এর মধ্যে ২০ হাজার কৃষক, ২০ হাজার ডিভাইস, সাড়ে ৩ হাজার উদ্যোক্তা ও ১০টি গ্রামকে ডিজিটাইজ করতে চাই। এভাবে ফেজ ওয়ান, টু, থ্রি করে ২০৪১ সালের মধ্যে ২০ লাখ কৃষক, ২০ লাখ ডিভাইস ও সাড়ে ৩ লাখ উদ্যোক্তাকেও স্মার্ট ফার্মিংয়ের আওতায় আনা হবে।'স্মার্টফার্মিংয়ের এই লক্ষ্যে পৌঁছাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, 'এই ইকোসিস্টেমের জন্য আমাদের ডিজিটাল ভিলেজ সেন্টার, ন্যাশনাল ডেটা সেন্টার, ডিজিটাল ভিলেজেস, এমএফএস, ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্মসহ অন্যান্য উপাদানগুলোকে এক করে কাজ করব।' তিনি আরও বলেন, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষিবিদ অর্থনীতি সমিতি ও আইসিটি বিভাগ মিলে সমঝোতার মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করা হবে, যেখানে কৃষকদের স্মার্ট ফার্মিংয়ে উৎসাহিত করা হবে।সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এম এন জিয়াউল আলম ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক মো. মঞ্জুরুল আলম। আলোচক হিসেবে ছিলেন এসিআই অ্যাগ্রো লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এইচ আনসারী। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান।
6
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার আয়োজনে ও নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব টয়লেট দিবস-২০২১ পালন করা হয়েছে।এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১০টায় আংটিহারা এলাকায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার কার্যালয়ে সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরে সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এরপর খোলা পায়খানায় অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আলোচনা সভা ও খাসিটানা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা খোলা পায়খানার কুফল নিয়ে আলোচনা করেন।
6
ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, ২০২০-২১ অর্থবছরে ইন্দোনেশিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৯০ কোটি ডলারের। এই দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ, কৃষিপণ্য, পোলট্রি, পাট ও চামড়াজাত পণ্য ও জুতার বিশাল বাজার রয়েছে ইন্দোনেশিয়ায়। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আজ সোমবার দুপুরে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এফবিসিসিআই সভাপতি বলেন, চীন, ভারত, জাপানের মতো ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরাও বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ করতে পারে। সে জন্য রাষ্ট্রদূতকে উদ্যোগে নেওয়ার আহ্বানও জানান তিনি। রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ইন্দোনেশিয়ার শুল্ক ও করকাঠামো তুলনামূলক সহজ হওয়ায় বাংলাদেশি রপ্তানিকারকদের পক্ষে বাজার ধরা সহজ হবে। ইন্দোনেশিয়ান উদ্যোক্তারা বাংলাদেশে ওষুধ ও এসএমই খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চলতি বছরই দেশটির শিল্পমন্ত্রী অথবা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। এ ছাড়া দেশটির সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি মো. আমিন হেলালী, পরিচালক এমজিআর নাসির মজুমদার ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।
0
ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের ৬৩ নম্বর কোড়ালতলী মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন বৃদ্ধা জাম্বিলা বেগম।গতকাল রোববার শত বছরের বৃদ্ধা জাম্বিলা বেগম তাঁর ছেলে আবুল দেওয়ানের হাত ধরে হেঁটে ভোট দিতে আসেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন। এ সময় আলাপের একপর্যায়ে তিনি বলেন, 'ভোট দিতে না এলে ভোটটা নষ্ট অইবো, ভোট নষ্ট করমু কেন?' তাই কষ্ট করে ভোট দিতে এসেছেন।জাম্বিলা বেগম চর ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালতলী গ্রামের বাসিন্দা আহম্মদ দেওয়ানের স্ত্রী।ছেলে আবুল দেওয়ান বলেন, 'ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন। ছোটবেলা থেকেই দেখছি, ভোট উৎসব নিয়ে মায়ের ভীষণ আগ্রহ।'আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে আলাপকালে জাম্বিলা বেগম জানান, ভোট দিতে কেন্দ্রে আসতে খুব ভালো লাগে। ভোটের দিন ঈদ ও পূজার মতো উৎসবমুখর পরিবেশ থাকে। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে।ভেদরগঞ্জ সখিপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে বয়োবৃদ্ধাদের ভিড়। কেউ শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজের সঙ্গে শীত নিবারণে গরম পোশাক গায়ে চাপিয়ে ভোট দিতে এসেছেন।
6
মাদক কিনতে ভূমিহীন বাবার দেওয়া মাথা গোঁজার ঠাঁইটিও বেচে দিয়েছেন ছেলে। কয়েক মাস ধরে ধীরে ধীরে ঘরে চাল ও বেড়ার সব টিন খুলে বিক্রি করেছেন তিনি। এখন শুধু খুঁটি দাঁড়িয়ে আছে। টাকা জোগাড় করতে খুঁটির রডও বিক্রির আয়োজন চলছে!মাদকাসক্তির এমন ভয়াবহ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।মাদকাসক্ত যুবক নাজিম উপজেলা সদরের বাইমহাটি মোহাম্মদ আলী নগরের আবু সাইদের ছেলে।পরিবারের সূত্রে জানা গেছে, আবু সাইদের পাঁচ ছেলের মধ্যে নাজিম একজন। তিনি পেশায় ম্যাক্সি চালক। বেশ কয়েক বছর আগে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। তাঁর নামে দুটি মামলায়ও রয়েছে বলে জানান বাবা আবু সাইদ।ভূমিহীন আবু সাইদ জানান, ছয় মাস আগে ধারদেনা করে প্রায় ১ লাখ টাকা খরচ করে রঙিন টিন দিয়ে ১৮ হাত ঘর নির্মাণ করে। এর মধ্যে সরকার থেকে দেওহাটা আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর দিলে তিনি স্ত্রীসহ সেখানে গিয়ে ওঠেন। নাজিম স্ত্রীকে নিয়ে বাড়িতে থেকে যান। এর মধ্যে নাজিম মাদকের টাকা জোগাড় করতে ঘরের বেড়ার টিন খুলে বিক্রি করতে শুরু করেন। দুই-একটা করে করে টিন খুলে বিক্রি করতে থাকেন তিনি। তিন মাসের মধ্যে বেড়ার টিন তো বটেই ঘরের চালও শেষ হয়ে গেছে।আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল ও বেড়াহীন ঘরের নিচে চাদর দিয়ে ঘেরাও দিয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে আছেন। ঘরের বারান্দার চালে মাত্র দুটি টিন অবশিষ্ট আছে। ওই অংশে বিদ্যুতের মিটার থাকায় তা বিক্রি করা সম্ভব হয়নি বলে জানান নাজিম।নাজিম এখন ঘরের খুঁটি খুলে ভেতরের রড বের করে বিক্রি করছেন বলে জানান এক প্রতিবেশী। বাধা দিলে চাকু নিয়ে মারতে আসেন নাজিম।নাজিমের চাচা আমজাদ হোসেন বলেন, ঘরটি ৩৫ হাজার টাকা দাম হয়েছিল। কিন্তু ওর মা বিক্রি করেননি। এখন টিন খুলে বিক্রি করতে করতে সব শেষ হয়ে গেছে। পাশেই নাজিমের বড় ভাই সাইফুলের দুই চালা টিনের ঘর ছিল। তিনিও আশ্রয়ণ প্রকল্পে চলে গেছেন। তাঁর ঘরের টিনও খুলে বিক্রি করে করেছেন নাজিম। নিষেধ করায় তাঁকেও চাকু নিয়ে মারতে যান বলে জানিয়েছেন সাইফুল। সাইফুল জানান, নাজিমের জন্য এই মহল্লার মানুষও ভয়ে থাকে।পাশের বাড়ির বাসিন্দা আব্দুল করিম বলেন, সম্পূর্ণ ঘর এক সঙ্গে বিক্রি করলে টাকাগুলো দিয়ে কোনো কাজ করতে পারতেন নাজিম। কিন্তু তা না করে একটা একটা করে খুলে বিক্রি করে হেরোইন সেবন করেছেন তিনি।নাজিমের বাবা সাইদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাধা দিলে ছেলে চাকু নিয়ে মারতে আসেন। টিন খুলে ২৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন। বড় ছেলে সাইফুলের ঘরের টিনও একই ভাবে বিক্রি করে ফেলেছেন। থানায় একাধিকবার যোগাযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।এ নিয়ে নাজিমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ঘরটি বিক্রি করে একটি অটোরিকশা কিনে দিতে বলেছিলাম। বাবা-মা রাজি হয়নি। টাকার প্রয়োজন হওয়ায় দুই একদিন পর পর এক দুই ফাইল খুলে বিক্রি করেছি।বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এক সঙ্গে ঘরটি বিক্রি করতে দিলে টাকাগুলো কাজে লাগানো যেত।অভিযোগের বিষয়ে জানতে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, এ বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তা ছাড়া দলটির আরেক নেতা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফেরও করোনা শনাক্ত হয়েছে। অসুস্থতার কারণে তিনি কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার অবস্থার অবনতি হতে তাঁকে তখন থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই দুই নেতার রোগীমুক্তির জন্য দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
9
হলিউডের একটি সিনেমার শুটিংয়ের সময় প্রপ গানের গুলিতে সেটেই প্রাণ হারিয়েছেন সিনেমার আলোকচিত্র পরিচালক। গুরুতর আহত হয়েছেন পরিচালকও। ঘটনাটি ঘটেছে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। সেখানে উনিশ শতকের ঘটনা অবলম্বনে ওয়েস্টার্ন সিনেমা 'রাস্ট'-এর শুটিং চলছিল।সিনেমার পরিচালক জোয়েল সুজাকে (৪৮) পার্শ্ববর্তী বোনানজা ক্রিক রেঞ্চের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশ বলছে, তারা ঘটনাটির তদন্ত করছেন। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অ্যালেক বলডউইন। সম্প্রতি স্যাটার ডে নাইট লাইভ শোতে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে কমেডি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলডউইন। রাস্ট সিনেমার সহ-প্রযোজকও তিনি। তাঁর একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, ব্ল্যাঙ্ক ভর্তি একটি প্রপ গানের মিসফায়ার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।সান্টা ফে শেরিফের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বলডউইনকে গোয়েন্দারা ডেকেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবশ্য বলডউইন নিজ থেকেই গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন। বেরিয়ে আসার পর তাঁকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছিল।নিহত ক্রু মেম্বার হ্যালিনা হাচিনসের জন্ম ইউক্রেনে। বড় হয়েছেন দক্ষিণ মেরুতে একটি সোভিয়েত সামরিক ঘাঁটিতে। কাইভে সাংবাদিকতায় পড়েছেন। এরপর লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে আমেরিকান সিনেমাটোগ্রাফার ম্যাগাজিনে তাঁকে 'উদীয়মান তারকা' হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। রাস্ট চলচ্চিত্রের শুটিংয়ে বৃহস্পতিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো সেরকম ঘটনা বিরল হলেও এটিই প্রথম নয়।শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। তবে এই অস্ত্রে থাকে ব্ল্যাঙ্ক গুলি। অর্থাৎ সাধারণ কার্তুজের মতো গান পাউডার, খোসা এবং গোড়ায় ফায়ারিং পিন থাকলেও মাথায় কোনো বুলেট থাকে না। ফায়ার করলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং বন্দুক থেকে তীব্র গতিতে খোসা বেরিয়ে যায়। ফলে খুব কাছাকাছি কারও লাগলে গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।১৯৯৩ সালে ব্রুস লির ছেলে ব্র্যানডন লি (২৮) 'দ্য ক্র' সিনেমার সেটে দুর্ঘটনাবশত প্রপ গানের গুলিতে নিহত হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, বন্দুকটি এর আগে একবার ফায়ার করা হয়েছিল কিন্তু গুলি নলে আটকে গিয়েছিল। দ্বিতীয়বার ফায়ার করার সময় সেই গুলি বেরিয়ে সরাসরি ব্র্যানডল লির গায়ে লাগে। বৃহস্পতিবারের ঘটনা শোনার পর ব্র্যানডন লির বোন শ্যানন টুইট করে হতাহত ও সিনেমার ক্রুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
2
ঈদুল আজহার ছুটির পর দেশের সব রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে যাওয়ায় ঢাকা আসতে শুরু করেছেন শ্রমিকরা।বাস, ট্রাক, পিকআপ, লঞ্চ বা নৌকা- নানা মাধ্যমে যে যেভাবেই এসেছেন, পুরো যাত্রাপথে স্বাস্থ্যবিধি ছিল চরম উপেক্ষিত। কঠোর লকডাউনের গণপরিবহন চালু করার ঘোষণা আসলেও পরিবহন মালিকদের নানা গাফিলতিতে ঢাকাযাত্রায় নানা বিড়ম্বনা পোহাতে হয়েছে তাদের। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন আরোপ করে সরকার। এর মধ্যে দেশের রপ্তানিমুখী অর্থনীতির কথা বিবেচনায় ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। লকডাউনের মধ্যেই খুলে যাওয়া কলকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে গণপরিবহন চালু হলেও ভোগান্তি কমেনি। কর্মস্থলে ফেরার পথে দুই গার্মেন্টস কর্মীসহ তিনজনের মৃত্যু হয়েছে সড়কে। রাজধানীর অভ্যন্তরীণ রুটের বাস ফাঁকা থাকলেও বাইরের জেলা থেকে আসা বাসে বাদুরঝোলা ভিড় ছিল। যাত্রী বোঝাই লঞ্চে ছিল না তিল ধারনের ঠাঁই। আগের দুই দিনের মতো রোববারও গণপরিবহনে গাদাগাদি করে ঢাকায় এসেছেন মানুষ। পদ্মা নদী পারাপারে শিমুলিয়া, পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে আগের দিনের মতো ছিল গাড়ি ও যাত্রীর উপচেপড়া ভিড়। যাত্রীর ও গাড়ির চাপে দিনভর যানজট ও ধীরগতি ছিল ঢাকা-উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। রোববার বিকেলে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনার বঙ্গবন্ধু সেতু থেকে ২৫ কিলোমিটার যানজট ছিল। উত্তরবঙ্গের প্রবেশ পথ চন্দ্রা মোড়ে শনিবার রাত থেকেই যানজট। গতকাল দুপুরে গাবতলী টার্মিনাল দেখা যায়, উত্তরবঙ্গ থেকে যেসব বাস আসছে সেগুলো যাত্রীতে পূর্ণ। করোনা রোধে অর্ধেক আসন খালি রাখার শর্ত মানা হয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গের গাইবান্ধা থেকে আসা খায়রুল ইসলাম। তিনি সমকালকে জানান, গাড়ি কম থাকায় শনিবার রাত থেকে আট ঘণ্টা অপেক্ষার পর বাস পান। সব আসন পূর্ণ করার পর দাঁড়িয়েও যাত্রী তোলা হয়েছে। ভাড়াও নেওয়া হয়েছে দ্বিগুণ। ৫০০ টাকার ভাড়া হাজার টাকা দিতে হয়েছে। ভোর পাঁচটায় রওনা করে 'রজনীগন্ধা' বাসে ১০ ঘণ্টায় ঢাকায় এসেছেন। 'ড্রিমল্যান্ড' বাসে শেরপুর থেকে ঢাকায় আসা যাত্রী মাসুদ রানা জানান, ছাদেও যাত্রী ছিল। অর্ধেকের বেশি যাত্রী গাজীপুরের শিল্প এলাকাগুলোতে নেমে গেছেন। তারপরও ঢাকায় বাস এসেছে সব সিট পূর্ণ করে। তারপরও যাত্রী প্রতি ৩৫০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়া হয়েছে। কামাল হোসেন নামের আরেক যাত্রী সমকালকে বলেন, লকডাউনের নামে তাদের মতো কলকারখানার কর্মজীবীদের সঙ্গে অমানুবিক আচরণ করা হচ্ছে। সরকার বলছে ৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরির সমস্যা হবে না। কিন্তু কারখানা থেকে ফোন করে বলা হচ্ছে, না এলে বেতন কাটা হবে। চাকরি থাকবে না। গত ১৪ মাসে এই তিনবার লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে কলকারখানা খোলা হয়েছে। প্রতিবারই তাদের ভোগান্তি সয়ে কর্মস্থলে আসতে হয়েছে। বাস মালিকরাও বলছেন যান সঙ্কটের কথা। ঢাকা-নোয়াখালী রুটের 'হিমাচল' পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন মাসুদ জানান, আগাম ঘোষণা ছাড়াই অনুমতি দেওয়ায় বাস চালানোর প্রস্তুতি ও চালক ছিল না। দিন দশেক ধরে বাস বসে থাকায় পথে নামানোর আগে মেরামতেরও প্রয়োজন হয়। অল্প সময়ে তা সম্ভব হয়নি। হিমাচল পরিবহনের ৮০টি দূরপাল্লার বাসের মাত্র ১২টি রোববার ভোরে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। বেলা ১২টার দিকে ম্যাজিস্ট্রেট কাউন্টার বন্ধ করে দেন। সোমবার সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ চলার অনুমতি রয়েছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যাত্রীর চাপ থাকলে এই সময়সীমা বাড়বে। রোববার দিনে বরিশাল থেকে ঢাকামুখী কোনো লঞ্চ চলেনি। পরে এদিন রাতে বিআইডব্লিউটিএর অনুরোধে তিনটি লঞ্চ রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন খান জানান, মাত্র দেড় দিনের জন্য চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। এত কম সময়ের জন্য লঞ্চ চালিয়ে লোকসানে পড়তে রাজি নন মালিকরা। তাই লঞ্চ নামেনি।
6
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে এপিবিএন-১৪ এর সদস্যরা। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লম্বাশিয়া ক্যাম্পে ওয়ান ইস্টে অভিযান চালিয়ে দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ১৪ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মিয়ানমারের ইয়াবা ডন খ্যাত চিহ্নিত মাদক পাচারকারী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিডি প্রতিদিন/এমআই
6
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির নেতারা এখন ডাক্তার হয়ে গেছেন। আ. স. ম. আবদুর রব সাহেব একজন বড় ডাক্তার, মান্না সাহেবও ডাক্তার। তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা বলছেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতাল বা বিশেষজ্ঞরা কিছু বলেননি। মাঝে-মধ্যে বিএনপির চিকিৎসকরা যারা রাজনীতি করেন তারা কিছু কিছু কথা বলেন।' আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির এ পুরো দাবিটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজন সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানোর উদ্দেশ্য যে রাজনৈতিক দাবি সরকার সে দাবিতো মানতে পারে না। কারণ, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। অবশ্যই খালেদা জিয়া যেন সুচিকিৎসা পান সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। প্রয়োজনে খালেদা জিয়ার কি হয়েছে সেটার জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড হতে পারে। সেই বোর্ড পরামর্শ দিতে পারেন আসলে খালেদা জিয়ার কি হয়েছে। সমস্ত দাবিতো মনে হচ্ছে যারা ভেতরে ভেতরে ডাক্তারি পাস করেছেন মির্জা ফখরুল, রিজভী, খন্দকার মোশাররফ সাহেবসহ গয়েশ্বর বাবুও আছেন তারা দিচ্ছেন। সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।' বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, 'তাদের সব মিলিয়ে ছয়জন এমপি। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পদত্যাগ করবেন। তাদের বক্তব্যে আমার মনে হচ্ছে, দেশের আর কোনো সমস্যা নিয়ে তারা চিন্তিত না। দেশে আর কোনো সমস্যা নেই। খালেদা জিয়ার স্বাস্থ্যটাই একমাত্র সমস্যা। এ নিয়েই শুধু তারা ব্যস্ত রয়েছেন।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। মৃত্যুকালে জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। জামিলুর রেজা চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে ধানমন্ডির বাসায় তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরে সাহরির সময় তার স্ত্রী তাকে ডাক দেন। কোনো সাড়া না পাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এ মুহুর্তে দেশে সবার উপরে অবস্থান করছেন। ১৭ মে টি-টোয়েন্টির প্লেয়ার র্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একধাপ উন্নতিতে ৩২ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৫২১। বোলিং র্যাংকিংয়ে একশ'র মধ্যে বাংলাদেশের আর তিনজন আছেন। ৪৭২ রেটিং নিয়ে ৪৯ নম্বরে আছেন অপর পেসার আল-আমিন হোসেন। অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম ৩৮২ রেটিং নিয়ে ৮৭ নম্বরে এবং তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩৮০ রেটিং নিয়ে ৯০তম অবস্থানে রয়েছেন। সম্প্রতি ফর্মে ফেরার যুদ্ধে থাকা মোস্তাফিজের গত জিম্বাবুয়ে সিরিজটা বেশ ভালোই কেটেছে। ওয়ানডে সিরিজে উইকেট বেশি না পেলেও রান খরচ করেছেন কম। টি-টোয়েন্টিতে উইকেটের দেখাও পেয়েছেন। দুই টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পেয়েছেন বাঁ-হাতি তরুণ এই পেসার। প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট, দ্বিতীয়টিতে ২৫ রানে ২ উইকেট। এতে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। অবশ্য আইসিসির বোলিং র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে পরিবর্তন হয়নি। শীর্ষে যথারীতি আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনারের রেটিং পয়েন্ট ৭৩৬। এরপর সেরা পাঁচে যথাক্রমে মুজিব-উর-রহমান (আফগানিস্তান, ৭৩০ রেটিং), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া, ৭১৩), অ্যাস্টন অ্যাগার (অস্ট্রেলিয়া ৭১২) ও তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা ৬৮১)। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রিকেট সহ সব ধরনের মাঠের খেলা বন্ধ । ক্রিকেটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছিল গত মার্চের ১৩ তারিখে, সিডনিতে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। তবে আইসিসি তাদের র্যাংকিংয়ের হালনাগাদ চালু রেখেছে।
12
আজ বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নেক্সাস টিভি। 'জীবনের বন্ধন' স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে চ্যানেলটি। অনুষ্ঠান প্রচারে প্রতিদিনই থাকবে নতুনত্ব। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারা দিনের অনুষ্ঠান সাজানো হবে।নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী আয়োজনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই চ্যানেলটি বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারবে।আপাতত নির্দিষ্ট কিছু এলাকায় নেক্সাস টিভির সম্প্রচার দেখা যাবে। রাজধানীর সব এলাকা এবং সারা দেশে এই চ্যানেলের অনুষ্ঠান দেখতে কিছুটা সময় লাগবে। তবে শিগগিরই দেশের সব স্থান থেকে চ্যানেলটি দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো, এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও আগে ধারণ করা অনুষ্ঠান প্রচার করবে।
2
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড তার সমর্থকেরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। ক্ষমতা ধরে রাখতেট্রাম্প 'অভ্যুত্থানের চেষ্টা' করেছিলেন। গত বছরের ৬ জানুয়ারি দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় কংগ্রেশনাল প্যানেলের তদন্তে এমনটাই উঠে এসেছে। শুনানি শুরুর দিনে প্রথমে কথা বলেন কংগ্রেশনাল প্যানেলের রিপাবলিকান পার্টির সহসভাপতি এবং প্রতিনিধি পরিষদের সদস্য লিজ চেনি। শুনানিতে তিনি বলেছেন, ক্যাপিটলে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ডাক দিয়েছিলেন ট্রাম্প। এর আয়োজনের নেতৃত্বে তিনি ছিলেন এবং হামলার উসকানিও তিনি দিয়েছেন। ২০২০ সালের ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীট্রাম্প হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের (বর্তমান প্রেসিডেন্ট) কাছে। বাইডেনের জয়কে অনুমোদন দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ অধিবেশন চলছিল। কিন্তু নির্বাচনে কারচুপির দাবি করে ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলে জড়ো হওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ওই দিন তার সমর্থকেরা হামলা চালান ক্যাপিটলে। এতে পাঁচজন নিহত হন। এইঘটনায় কংগ্রেসের গঠিতকমিটিরপ্রধান ডেমোক্রেটিক পার্টির নেতা বেনি থম্পসনবলেন, ৬ জানুয়ারি যে ষড়যন্ত্র হয়েছিল, তার কেন্দ্রে ছিলেন ট্রাম্প। বিডিপ্রতিদিন/কবিরুল
3
আসামে অতীতে নিষিদ্ধ সংগঠন ' উলফার'র প্রায় সব সংবাদে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা হতো। সেই 'ঐতিহ্যে' বড় বিরতি চলছে বহুদিন। এর মাঝে উলফাও পুরোনো সাংগঠনিক ভিত্তি হারিয়ে ফেলেছে বলে ধরা হয়। কিন্তু সম্প্রতি কয়েকজন তারকা নারী বক্সারের আলফায় যোগ দেওয়ার খবরে আসামজুড়ে আলোড়ন উঠেছে। ব্যতিক্রমী ঘটনা হিসেবে এটা নজর কেড়েছে পুরো উত্তর-পূর্বাঞ্চলে। নারী বক্সাররা যখন ক্যারিয়ার ছেড়ে জঙ্গলমুখী আসামে বক্সিং ও কিকবক্সিং-উভয়ই খেলা হিসেবে জনপ্রিয়। ছোট্ট রাজ্য হলেও আসাম অনেক নামকরা বক্সারের জন্ম দিয়েছে। নয়নমণি ও সবিতা চেটিয়া সেই তালিকায় নবীন সংযোজন। দুজনই আলোচিত কিকবক্সার। নয়নমণি আসামে কিকবক্সিংয়ের সুপরিচিত প্রশিক্ষকও। এই দুজনসহ অসমিয়া পাঁচ তরুণী গভীর জঙ্গল থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মে ভিডিও ছেড়েছেন, তাঁরা উলফা শিবিরে যোগ দিতে যাচ্ছেন। নয়নমণির বাড়ি আপার আসামের সর্বোত্তর-পূর্ব জেলা তিনসুকিয়ায়। এটা অরুণাচল ও চীন-মিয়ানমারসংলগ্ন। নয়নমণির সঙ্গে পালিয়েছেন সবিতা চেটিয়া। তাঁর বাড়ি তিনসুকিয়ার পাশের দেমাজি। ভিডিওতে তৃতীয় আরেকজনকে শনাক্ত করা হয়েছে শর্মিষ্ঠা সাকিয়া হিসেবে। যাঁর বাড়ি দেমাজির পাশের লখিমপুর। বাকি দুজন মাজুলি ও মরিগাঁওয়ের বলে ধারণা করা হচ্ছে। এসবই অসমিয়াপ্রধান জেলা। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবকসহ কিকবক্সাররা গভীর জঙ্গল আর ছোট ছোট পাহাড়ি নদীর ধারা পার হয়ে অজানার পথে এগোচ্ছেন। নারী বক্সারদের উলফায় যোগ দেওয়ার এ রকম ঘটনা কয়েক বছর আগেও একবার ঘটে। আসামের সশস্ত্র ঘটনার সংবাদে এখন আর বাংলাদেশ থাকছে না উলফা বিবৃতি দিয়ে নয়নমণি ও সবিতার ব্যাপারে কিছু বলেনি এখনো। ঘরছাড়া তরুণীরাও স্পষ্ট করে বলেননি, তাঁরা আলফার ঘাঁটিতে পৌঁছে গেছেন কি না। তাঁদের শেষ অবস্থানের নিশ্চিত সংবাদ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। তারপরও এ ঘটনা উলফাকে ভালোভাবেই আলোচনায় আনল। রাজ্যের তারুণ্যকে যে তাঁরা এখনো আকর্ষণ করতে পারেন, সেই বার্তা আছে এতে। যদিও বহু-বহুদিন আলফার সংগঠন ও তৎপরতায় ভাটার টান চলছে। আসামের তরুণ-তরুণীদের মন থেকে যে বিচ্ছিন্নতার বোধ একেবারে ধুয়েমুছে দেওয়া যায়নি, সে লক্ষণ মেলে তারকাজীবন ছেড়ে তরুণীদের এভাবে জঙ্গলমুখী হওয়ার ঘটনায়। নয়নমণির স্বামী আসামে পুলিশের চাকরি করেন। তাঁদের চার-পাঁচ বছর বয়সী সন্তানও আছে। অথচ রাজনৈতিক ও জাতিগত আবেগ তাঁকেও ঘরছাড়া করেছে। অক্টোবরের শেষ দিকে তিনসুকিয়া থেকে নারী বক্সারদের মতোই নিখোঁজ হয়েছেন অপর তিন তরুণ। এসব নিখোঁজ সংবাদের তাৎপর্য আসামের রাজনীতিসচেতন ব্যক্তিদের জানা। তবে এ রকম সংবাদে এখন আর কোনোভাবে বাংলাদেশ থাকে না। একই দিনে মনিপুরে বড় হানা আসাম থেকে তরুণ-তরুণীদের নিখোঁজের নবতরঙ্গের মধ্যেই মনিপুরে সম্প্রতি সপরিবার খুন হলেন ৪৬ আসাম রাইফেলসের এক কমান্ডিং কর্নেল। সঙ্গে আরও চার সৈনিক। আসাম ও মিজোরামসংলগ্ন চুরাচান্দপুরে এ আক্রমণ হয়েছিল। যেদিন নয়নমণি ও সবিতা চেটিয়াদের ভিডিও ভাইরাল হয়, সেদিনই কর্নেল বিপ্লব ত্রিপাঠিকে হত্যার ঘটনা ঘটে। আপাতদৃষ্টে দুই ঘটনার কোনো সম্পর্ক নেই। মনিপুরের অ্যামবুশ নাগাদের সহায়তায় পিএলএ নামে পরিচিত স্থানীয় মৈতি গেরিলাদের কাজ বলছে বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু রাজ্যগত ফারাক সত্ত্বেও এ ঘটনায় আলফার সহযোগিতা আছে বলে মনে করা হয়। সঙ্গে এ-ও মনে হচ্ছে, উত্তর-পূর্ব ভারতের গেরিলারা এখনো পরিকল্পিত অপারেশনের সামর্থ্য রাখে। ওই এলাকায় কেন্দ্রীয় বিভিন্ন বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে এ রকম খুনোখুনি হতে পারল, যা এসব রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির পুরোনো দুর্বলতা সামনে আনল আবার। একই সঙ্গে স্থানীয় জাতিগুলোর দাবিদাওয়ার রাজনৈতিক নিষ্পত্তির জরুরি প্রয়োজনীয়তার কথাও জানাল নতুন করে। ভারতের দিক থেকে এটা বিশেষভাবে জরুরি হয়ে উঠেছে চীনের সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির কারণেও। চীনের সঙ্গে আবারও উত্তেজনা অরুণাচলে আসাম ও অরুণাচল চীন-লাগোয়া। অরুণাচলকে চীন তার বলেও দাবি করে। অরুণাচল নিয়ে চীনের সঙ্গে পুরোনো এই কাজিয়া হঠাৎ নতুন জ্বালানি পেয়েছে স্যাটেলাইট এক ছবির মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, অরুণাচলের ভেতরে চীন রীতিমতো অনেক বাড়িঘরের এক 'গুচ্ছগ্রাম' বানিয়েছে। ভারত সরকারের ভাষ্য, চীনের এই 'গ্রাম' 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল'-এর বাইরে। কিন্তু ভারতের জাতীয় কাগজগুলো স্যাটেলাইট যেসব ইমেজ ছাপছে, তাতে মিলছে ভিন্ন তথ্য। এনডিটিভি বলছে, চীনের গ্রামটি ভারতের দাবি করা সীমানার ছয় মাইল ভেতরে। এর আগে ২০১৯ সালেও শুভনশ্রী জেলায় চীনের গড়া আরেকটি গ্রামের অস্তিত্ব মিলেছিল। তখনো উভয় দেশ সীমানা নিয়ে তর্কবিতর্ক করেছে। এ রকম বিতর্কের মীমাংসা তাৎক্ষণিকভাবে সহজ নয়। ভারত-চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার বিবাদিত সীমান্ত আছে। যেহেতু এ রকম নাজুক সীমানা নিয়ে দুই দেশে সামরিক টানাপোড়েন চলছে এবং চীনের সহানুভূতি থেকে উত্তর-পূর্ব ভারতের গেরিলাদের দূরে রাখা 'জাতীয় স্বার্থে'ই দরকার, সে কারণে স্থানীয় সশস্ত্র ভিন্নমতাবলম্বীদের সঙ্গে নয়াদিল্লির বোঝাপড়ার তাগিদ দিচ্ছেন বহুকাল বহু সামরিক পণ্ডিত। সে রকম আলোচনা চলছেও বিভিন্ন রাজ্যের বিভিন্ন গেরিলা সংগঠনের সঙ্গে। চলছে 'যুদ্ধবিরতি'ও নারী কিকবক্সারদের আলফামুখী হওয়ার ভিডিও এমন সময় আসামে 'হিট' করল, যখন এই গেরিলা দলের সঙ্গে ভারত সরকারের আরেক দফা আলোচনার তোড়জোড় চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা এ আলোচনায় মধ্যস্থতা করছেন। উলফা তাঁর মধ্যস্থতা মানছে। তবে তারা চাইছে, আলোচনায় আসামের সার্বভৌমত্বের বিষয় যুক্ত হোক। কেন্দ্রীয় সরকারের তাতে সায় নেই। এ দূরত্বের কারণে আলোচনার উদ্যোগ তেমন বেগ পাচ্ছে না। এর মধ্যেই নয়নমণিদের ভিডিও উলফার দিক থেকে এক 'হিসেবি চাল' হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের ধারণা। অজ্ঞাত আশ্রয় থেকে পরেশ বড়ুয়া তাঁর সামাজিক শক্তির জায়গাটা দেখালেন হয়তো এর মাধ্যমে। তিনি এ সংগঠনের একাংশের 'চেয়ারম্যান' এখন। অপর অংশ সশস্ত্র আন্দোলন ছেড়ে প্রকাশ্যে আছে। বড়ুয়া আছেন ভারতীয় পত্রপত্রিকার অনুমানে মিয়ানমারের কোথাও। ভারত সরকারের এমনও দাবি আছে, তিনি চীনের আশ্রয়ে সেখানকার ইউনান প্রদেশে থাকেন। পরেশ বড়ুয়া যেখানেই থাকুন, তাঁদের তরফ থেকে ভারত সরকারের সঙ্গে 'যুদ্ধবিরতি' কাজ করছে এ মুহূর্তে। উলফা তিন মাস পরপর অস্ত্র সংবরণের ঘোষণা দেয়। সর্বশেষ ঘোষণার মেয়াদ আছে ফেব্রুয়ারি পর্যন্ত। এ যুদ্ধবিরতির মধ্যে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 'রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে'র জন্য পরেশ বড়ুয়ার নামে চার্জশিট দাখিল করেছে। উলফা তারই উত্তর দিয়েছে হয়তো বক্সারদের দলে টেনে। উলফার সঙ্গে আলোচনায় অচলাবস্থা এবং নারী বক্সারদের জঙ্গলমুখী হওয়া একই সমস্যারই দুটি দিক। এ অঞ্চলে পূর্বের দশকগুলো থেকে এ দশকে পারস্পরিক সংঘর্ষ কমে এলেও বিচ্ছিন্নতার আন্দোলনগুলোর চূড়ান্ত মীমাংসা যে ঝুলে আছে, তার ইঙ্গিত এসব টুকরো খবরাখবর। তবে ভারত, উলফা কিংবা অন্যান্য শক্তি কীভাবে আসাম, মনিপুর ইত্যাদি এলাকার সার্বভৌমত্বের ফয়সালা করবে; সেটা একান্ত তাদের বিষয়। ঢাকার জন্য আপাতত এটা ভালো লক্ষণ, বাংলাদেশকে এখন আর এসবে জড়ানো হয় না। ভারতের নীতিনির্ধারক এবং সে দেশের প্রচারমাধ্যমের এই শুভবোধ বাংলাদেশের জন্য বিশেষ স্বস্তির। সীমান্ত জঙ্গলাকীর্ণ থাকায় এবং পুরোপুরি সুরক্ষিত করতে না পারায় অতীতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জাতীয়তাবাদী সশস্ত্র কর্মীরা এক দেশ থেকে আরেক দেশে ঢুকে পড়ত। এ রকম ঘটনার জন্য বছরের পর বছর ভারতের প্রচারমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার চলেছে অতীতে। বাস্তব তথ্য-প্রমাণের অভাবে এখন সেটা বন্ধ হলেও আসাম, মেঘালয় ও ত্রিপুরার বাংলাভাষীদের 'বাংলাদেশি' প্রমাণের যে রেওয়াজ আছে; সেটাও বন্ধ হওয়া জরুরি। নয়নমণি ও সবিতা চেটিয়াদের আবেগ, ঝুঁকি ও সংগ্রাম যে একান্ত বাংলাদেশমুক্ত ঘটনাবলি; এ উপলব্ধি ঢাকা-নয়াদিল্লি-গুয়াহাটির সম্পর্ককে আরও স্বচ্ছন্দ হতে সাহায্য করবে। আলতাফ পারভেজ দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক
8
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'এই বিশ্বকাপে সৌম্য, লিটন পারফর্ম করেনি বলেই এতো হুলুস্থুল! কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। (সবার কথায়) এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না! মুশফিক, সাকিব, রিয়াদের মত খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াহুড়ার কিছু নেই।' আজ শনিবার বিকেএসপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, 'কারও সামর্থ্য নেই এমন তো নয়। এরাই তো অতীতে পারফর্ম করে দেখিয়েছে। সাদমান বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। সাইফ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। শান্ত গত টেস্টগুলোতেও ভালো করেছে। এরা মাত্র এসেছে। বেশিরভাগ খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বের সেরা বোলিং মোকাবেলা করেনি, এখন করবে। আমাদের সেরা অনেক খেলোয়াড় ফর্মে নেই। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে সাকিব রান করতে পেরেছে? কিন্তু দেখুন পাকিস্তানের সাথে ঢাকা টেস্টে কি ব্যাটিংটা করল। চট্টগ্রাম টেস্টে লিটন ভালো করেনি, মুশফিক ভালো করেনি? ওরা বিশ্বকাপে তো পারেনি। তাই বলে খারাপ হয়ে গেল?' বিডি প্রতিদিন/আরাফাত
12
বিজেপি বিরোধী দলগুলোর সমন্বয়কেই গুরুত্ব দেবে কংগ্রেস। ভারতের জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, আজ বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকেই বিরোধী ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত হয়।আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ভারতের জাতীয় সংসদের অধিবেশন। সেই অধিবেশনের আগে আজ রাতে সংসদীয় দলের কৌশল ঠিক করতে দিল্লিতে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ অন্যরাও।বৈঠক শেষে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী ঐক্যকেই তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এমনকী, কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হলেও সংসদে তৃণমূলের সঙ্গে সমন্বয়েও তাঁরা রাজি বলে খাড়গে জানিয়েছেন।উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেঘালয়ের ১২ জন কংগ্রেস বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দেন। অন্যান্য রাজ্যেও কংগ্রেস ভেঙে তৃণমূল নিজেদের শক্তি বাড়াচ্ছে। তাই লোকসভায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমন্বয় নিয়ে সংশয় দূর করেন খাড়গে।কংগ্রেসের তরফে তিনি জানান, চীনা আগ্রাসণ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, সমস্ত বিষয় নিয়েই সংসদের দৃষ্টি আকর্ষণ করবে কংগ্রেস। এবিষয়ে তৃণমূল-সহ বিরোধীদের সমন্বয়ের চেষ্টাও করা হবে।তিনি জানান, কৃষকদের সমস্যার পাশাপাশি উতপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টিরও দাবি করা হবে সংসদে। বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়েও ঝড় উঠবে সংসদে।বিজেপির বিরোধিতায় সনিয়া গান্ধী চান বিরোধীদের মধ্যে ঐক্য। বর্ষা অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও কংগ্রেস বিরোধী ঐক্যের ছবিটাই তুলে ধরতে চাইছে। তৃণমূলের সঙ্গেও তাই কোনও সংঘাতে রাজি নন সোনিয়া।
3
বাংলাদেশের দক্ষিণে অবস্থিত চর কুকরি-মুকরি। বঙ্গোপসাগরের কোলঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় এই চরটি অবস্থিত। ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত কুকরি-মুকরি ইউনিয়নটি। বিস্তীর্ণ শ্বাসমূলীয় বনাঞ্চল এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি সৈকত নিয়ে এ চর গঠিত।এত সুন্দর মোহনাটা বর্ষাকালে উত্তাল হয়ে ওঠে। মেঘনার এই মোহনাতেই রয়েছে অনেক চর। এসব চরের মানুষের জীবন সব সময়ই সংগ্রামমুখর। মেঘনার সঙ্গে লড়াই করে মানুষ কখনো জেতে, কখনোবা আত্মসমর্পণ করে অসহায়ের মতো।পর্যটক টানতে সরকারি-বেসরকারিভাবে চর কুকরি-মুকরিতে নানা সুযোগ-সুবিধা গড়ে উঠেছে। বিশ্রাম নেওয়ার জন্য এখানে তৈরি করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার কাম রেস্টহাউস। এ ছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বেশ কিছু প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে কয়েকটি 'হোম স্টে' গড়ে তোলা হয়েছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চর কুকরি-মুকরিতে পর্যটকদের বিনোদনের জন্য বেসরকারিভাবে ওয়াকওয়ে, জিপ ট্র্যাকিং, স্পাইডার ট্র্যাকিং ও ঝুলন্ত ব্রিজেরও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মূল ভূখণ্ড থেকে পুরো চর ঘুরে বেড়ানোর জন্য সরকারিভাবে বনের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন একটি সড়ক নির্মাণ করা হয়েছে।এ শীতে ভ্রমণপিপাসুদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ভার্জিন বিচ তাড়ুয়া। এখানে যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত সমুদ্রসৈকত। বঙ্গোপসাগরের ঢেউগুলো আছড়ে পড়ে তাড়ুয়ার বুকে। পর্যটকেরা অনেকেই এখানে তাঁবু খাঁটিয়েও থাকতে পারবেন। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান স্থানীয়রা। তীব্র শীত উপেক্ষা করে ট্রলার ভাড়া করে দলবেঁধে ঘুরতে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা। এ যেন ঈদের আমেজ। কেউবা স্পিডবোটে করেও ঘুরছেন। শনিবার সকালে এ চিত্র দেখা গেছে চর কুকরি-মুকরি দ্বীপে।কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী বলেন, 'অন্য দ্বীপ থেকে তাড়ুয়ায় আসার সুবিধার্থে পিকেএসএফের "চর কুকরি-মুকরিতে কমিউনিটিভিত্তিক ইকো টুরিজম উন্নয়ন" শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপপ্রকল্পের আওতায় সুন্দর একটি বাঁশের জেটি নির্মাণ করা হয়েছে। তাড়ুয়া ছাড়াও চর কুকরি-মুকরিতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় আরেকটি পর্যটক স্পট হচ্ছে নারকেলবাগান। চর কুকরি-মুকরি থেকে ছোট নৌকা, স্পিডবোট ও ট্রলারে করে ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে ভ্রমণপিপাসুরা চলে যেতে পারবেন নারকেলবাগানে। এখানে আসা পর্যটকেরা সুন্দরবনের ম্যানগ্রোভ বনের সৌন্দর্যও দেখতে পাবেন। বিকেল কিংবা সন্ধ্যার দিকে বনের ধারে হরিণের দলের দেখা মিলবে।'উপজেলা বন বিভাগের কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, 'তাড়ুয়ার মতোই সরকারি-বেসরকারিভাবে নারকেলবাগানেও পর্যটকদের বিনোদনের জন্য বেশ কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে। বিশেষ করে নারকেলবাগানের দোলনায় বসে নদীর জোয়ার-ভাটা উপভোগ করার দৃশ্য আজীবন মনে রাখার মতো। এখানে আরও আছে ছনের তৈরি বিশ্রামকেন্দ্র। বন বিভাগের উদ্যোগে এই চরে একটি পাকা ঘাট তৈরি করা হয়েছে। এ ছাড়া রয়েছে ওয়াচ টাওয়ার ও বসার স্থান। ভাটার সময় নারকেলবাগানে মাছ ও পোকামাকড় খেতে উড়ে আসে বক, সিগালসহ নানা ধরনের পাখি।'
6
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১৭ ইনিংস ব্যর্থ হওয়ার পর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের মাটিতে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারির ওই সেঞ্চুরির পর 'উন্মাদ উদযাপন' করেছিলেন ডানহাতি ব্যাটার। এরপর আবার রান হারিয়ে যায় রাজশাহীর ব্যাটারের ব্যাট থেকে। ফর্মহীন থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটেও হাসছিল না তার ব্যাট। চলতি ডিপিএলের আসরে সর্বোচ্চ ইনিংস ছিল ৪৬। সুপার লিগে সোমবার ওই সাব্বিরের ব্যাটে ফুটেছে চার-ছক্কার ফুল। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি খেলেছেন ১২৫ রানের দাপুটে ইনিংস। তার ওই ইনিংসে ভর করে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৫ উইকটে ৩২৫ রান তুলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাভারের বিকেএসপি মাঠে সাব্বিরের সঙ্গে রান পেয়েছেন চিরাগ। তিনি ৬৬ বলে খেলেছেন ৯৫ রানের ইনিংস। শুরুতে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ সাব্বির হোসেন ও রকিবুলকে হারায়। তিনে ব্যাট করতে নেমে সাবলীল শুরু করেন সাব্বির। তিনি শতক ছাড়ানো ইনিংস খেলার পথে আটটি চারের সঙ্গে মেরেছেন আটটি ছক্কার মার। দারুণ ওই ইনিংস খেলতে নেন ১১১ বল। ডানহাতি ব্যাটার সেঞ্চুরি পূর্ণ করেন ৮৮ বলে।
12
ড্রই হতে পারত ম্যাচটি। তবে অতিরিক্ত সময়ে ঝলসে উঠলেন করিম বেনজেমা। রিয়াল পেল দারুণ এক জয়। শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে এলচেকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোস শিবিরে। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে কালভোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর তাদের সমতায় ফেরানোর পর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন বেনজেমা। দুই ম্যাচ পর লিগে জয় পেল রিয়াল। আগের দুই রাউন্ডে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। গত বছরের শেষ দিনে এলচের সঙ্গেও রিয়াল ড্র করেছিল ১-১ ব্যবধানে। ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে এলচের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো ৬১ মিনিটে গোল হজম করে বসে দলটি। মোরেন্তের কর্নার থেকে দানি কালভোর শট ক্রসবারে লেগে বল জড়ায় জালে। ৭৩ মিনিটে রিয়ালকে সমতায় আনেন বেনজেমা। লুকা মদ্রিচের ক্রসে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার। ৭৮ মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর বুলেট গতির শট বাঁক নিয়ে শেষ মুহূর্তে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। একের পর এক আক্রমণ করে যাওয়া রিয়াল জয়সূচক গোল পায় অতিরিক্ত সময়ে। কাসেমিরোর সঙ্গে 'ওয়ান-টু-ওয়ানে'বাঁ পায়ে আড়াআড়ি শট নেন বেনজেমা। পোস্টে লেগে বল জড়ায় জালে (২-১)। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ২৭ ম্যাচে ১৭ জয় আর ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে। তাদের সমান ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো।
12
ভেদরগঞ্জের সখীপুর থানায় টয়লেটের পাশ থেকে থেকে হাবিবুল্লাহ মোল্লা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবদুল্লাহ মোল্লা উত্তর তারাবুনিয়া ৫ নম্বর ওয়ার্ডের কালামিয়া সরকার কান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক আলী মোল্লা ছেলে। বাবা-মায়ের তালাক হওয়ার পর শিশুটি বেশির ভাগ সময় তার নানার বাড়িতেই থাকত।এ বিষয়ে শিশুটির নানি শাহিদা বেগম জানান, আমার নাতির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গতকাল দুপুরে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছিল। মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির মরদেহ। কে বা কেন আমার নাতিকে মেরেছে আমি জানি না। আমি আমার নাতি হত্যার বিচার চাই।উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আকতার আসামি জানান, শিশুর ঘটনাটি আজ সকালে শুনেছি। কে বা কারা শিশুটিকে হত্যা করে বাজারের পাবলিক টয়লেটের পাশে রেখে গেছে জানি না। এ ঘটনা তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে মারা গেছে জানতে পারিনি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।
6
বিয়ে থেকে শুরু করে বিয়ে-বিচ্ছেদের সাত সতেরো নিয়েই কিয়ারা আদভানিঅভিনীত ছবি 'যুগ যুগ জিও'। সেই ছবির ট্রেলার মুক্তির দিন নিজেও প্রশ্নের মুখে পড়লেন নায়িকা, "আপনি বিয়েটা সারছেন কবে?" তখন কিয়ারা যা বললেন তাতে চিন্তায় পড়ে গেলেন ভক্তরা। তবে কি কোনওদিন বিয়ে নিয়ে ভাববেনই না অভিনেত্রী? সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন কিয়ারা। এদিকে বিয়ের নামও মুখে নেন না কেউই। এমনকি তারা একে অপরকে ভালবাসেন কি না তাও স্পষ্ট করেননি কখনও। মুম্বাই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিয়ারা বললেন, "কেন? কাজ করছি, টাকা রোজগার করছি, ভাল আছি। তাতে হচ্ছে না? ভাল থাকতে হলে বিয়ে করতে হবে কেন?" যদিও নেটমাধ্যমে দু'জন-দু'জনের ছবি এবং পোস্টে এখনও প্রতিক্রিয়া জানান। একসঙ্গে প্রায়ই দেখা যায় দু'জনকে। তা দেখে সকলের অনুমান আজও তারা একসঙ্গেই আছেন। কিন্তু কিয়ারার বিয়ে নিয়ে মন্তব্যের ঝাঁঝে আবারও নতুন করে সংশয় দেখা দিল। 'যুগ যুগ জিও' এর চিত্রনাট্যও সম্পর্কের টানাপড়েন এবং তিক্ততার উপরই দাঁড়িয়ে। সেই তিক্ততাকে হাস্যরসের মোড়কে সরল করা হয়েছে। সেই ছবিতে কিয়ারা ছাড়াও রয়েছেন বরুন ধাওয়ান, অনিল কাপুর এবং নীতু সিংয়ের মতো তারকারা। বিডি প্রতিদিন/কালাম
2
ভারত অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড করলেন বিরাট কোহলি। টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার শূন্য রানে আউট হলেন তিনি। কোহলির ১০টি শূন্যের মধ্যে ৬টি দেশের মাটিতে। ভারতের আর কোনো অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই। দেশের মাটিতে শূন্য রানে আউট হওয়ার হিসেবেও সবাইকে টপকে গিয়েছেন কোহলি। সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ে প্রথম ইনিংসে শূন্য রান করে আউট হন কোহলি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে তর্কে জড়ান কোহলি। সাজঘরে ফেরার পরেও হতাশ দেখায় তাকে। ভারত অধিনায়কদের মধ্যে কোহলির পরে রয়েছেন মনসুর আলি খান পতৌদি। তিনি পাঁচ বার শূন্য রানে আউট হয়েছেন। পাঁচ বারই দেশের মাটিতে। তাকে টপকে গেলেন কোহলি। মহেন্দ্র সিংহ ধোনি ও কপিল দেব অধিনায়ক হিসেবে টেস্টে তিন বার শূন্য রানে আউট হয়েছেন। ওয়াংখেড়েতে প্রথম দিন ৩০তম ওভারে আজাজ পেটেলের বলে কোহলিকে আউট দেন আম্পায়ার অনিল চৌধুরী। সাথে সাথে রিভিউ নেন কোহলি। তার ধারণা ছিল বল আগে ব্যাটে লেগে তার পরে প্যাডে লেগেছে। কিন্তু রিভিউতে দেখা যায় প্রায় একইসাথে বল ব্যাটে ও প্যাডে লেগেছে। থার্ড আম্পায়ার নিশ্চিত না হওয়ায় মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। আউট হওয়ার পরে দেখা যায় মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে তর্ক করছেন কোহলি। পরে সাজঘরে ফিরে কোচ রাহুল দ্রাবিড়ের পাশে বসে রিপ্লে দেখেন ভারত অধিনায়ক। তখনো তাকে দেখা যায় সিদ্ধান্তে খুশি হতে পারেননি। হতাশ দেখায় দ্রাবিড়কেও। তিনিও যেন বিশ্বাস করতে পারছিলেন না কীভাবে আউট দেয়া হলো কোহলিকে। "" '
12
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর মাঝখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। এ খুঁটির তারের মাধ্যমে ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়। পানির স্রোতে যেকোনো সময় খুঁটিটি পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় হিলি সীমান্ত অতিক্রম করে উপজেলার চেচঁড়া দিয়ে শাখা যমুনা নদীটি বাগজানার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাগজানা থেকে শালুয়ার মাঠে গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করতে ১৯৮০ সালের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক লাইনটি স্থাপন করে। নদীর উভয় পাড়ে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু বর্ষাকালে পানির প্রবল স্রোতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিদ্যুতের একটি খুঁটি নদীর মাঝখানে চলে যায়।বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'বিদ্যুতের খুঁটিটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।'নদী পাড়ের রতনপুর এলাকার কেরামত বলেন, 'আতঙ্কের মধ্যেই আমরা নৌকাযোগে নদী পার হই।' খুঁটিটি অন্যত্র স্থানান্তরে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।এ বিষয়ে কথা হলে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, 'সরেজমিন তদন্ত সাপেক্ষে জনস্বার্থে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তর করা হবে।'
6
গত বৃহস্পতিবারের ঘটনা, সেদিন রাজধানী ঢাকার তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। স্বাভাবিকভাবে বৃষ্টির প্রত্যাশায় ছিল নগরবাসী। কিন্তু বৃষ্টি শুরু হতেই তা আবার আরেকটি দুর্ভোগে রূপ নিয়েছে। এমনিতেই বৃষ্টি হলেই রাজধানীর বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। এই কারণে জলজট তো রয়েছে, সাথে রাজধানীর বেশির এলাকা রাস্তাঘাটের বেহাল দশা বাড়িয়ে দিয়েছে দুর্ভোগ। তাই ভারি বৃষ্টি না হলেও রাস্তায় গর্তের কারণে কৃত্রিম যাটজটের সৃষ্টি হচ্ছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন কর্মমুখী মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার রাজধানীতে ভারি বর্ষণ হয়। এতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও আবারও কোমর সমান পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছতে হয়েছিল নগরবাসীর। রাতভর বৃষ্টির পর সকাল থেকে আবারও শুরু হয়েছে একটানা বৃষ্টি। এতে, ট্রাফিক ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় এবং রাস্তায় ছোট-বড় অসংখ্যা গর্তের সৃষ্টি হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাভার থেকে কর্মস্থল কাওরানবাজারের উদ্দেশ্যে বের হন বাবু নামের একজন সরকারি কর্মকর্তা। প্রতিদিন সময় মতো অফিসে পৌঁছতে পারলেও তীব্র যানজটে এদিন সকাল সাড়ে ৮টায় যখন তার সঙ্গে কথা হয় তখনও তিনি দারুস সালাম অতিক্রম করতে পারেননি। বলছিলেন, আজ আর ৯টার মধ্যে অফিসে পৌঁছানো সম্ভব হবে না। যাত্রাবাড়ী থেকে বারিধারার উদ্দেশ্যে বের হন শরীফ খান নামের একজন কর্মজীবী মানুষ। কিন্তু সিএনজিতে করে রওনা দিয়েও যানজটে আটকে থাকার যন্ত্রণায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, সকাল থেকে টানা বৃষ্টি হলেও আজ রাস্তায় জলাবদ্ধতা নেই। কিন্তু তারপরও রাস্তায় ভয়াবহ যানজট। মিরপুর থেকে কর্মস্থল কুড়িল বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা দেন তানিয়া আক্তার নামের এক নারী। তিনিও জানান, আজ রাস্তায় জলাবদ্ধতা নেই। তারপরও তীব্র যানজট। রাস্তায় গর্ত ও বৃষ্টির কারণে ট্রাফিক পুলিশ রাস্তায় সেভাবে টহল দিতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে মনে করেন তিনি। বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৮/মাহবুব
6
নিজেদের মাটিতে লো-স্কোরিং উইকেটে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানদের এই সিরিজ জয়কে 'প্রাথমিক' পরীক্ষার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস এনে দেওয়া সাবেক বোর্ড প্রধানের মতে মাহমুদউল্লাহদের আসল পরীক্ষা হবে আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপে।ঢাকা ক্লাবে আজ বিসিবির প্রথম ও একমাত্র নারী পরিচালক মনোয়ার আনিস খানের (মিনু) লেখা 'মেয়েরাও পারে' বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তাঁর মূল্যায়ন ছিল এমন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়গুলো আমাদের আত্মবিশ্বাসের জন্য দরকার ছিল।'লো-স্কোরিং উইকেটে অস্ট্রেলিয়াকে হারানোর পর সমালোচনার কমতি নেই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে। এসব সমালোচনাকে আমলে নিচ্ছেন না বিসিবির সাবেক প্রধান, 'লো-স্কোরিং ম্যাচে আমাদের সুবিধা ছিল এবং সুবিধাগুলো নেওয়া দরকারও ছিল কারণ এগুলোই তো আমাদের ঘরের মাঠের সুবিধা। আত্মবিশ্বাস অনেক বড় একটা বিষয়। সেদিক থেকে বিষয়টাকে আমি ইতিবাচকই দেখছি।'টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের উইকেট 'স্পোর্টিং' হওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন সাবের হোসেন চৌধুরী। সাকিবদের জন্য সেটা চূড়ান্ত পরীক্ষা বলেও মনে করেন তিনি, 'আমরা যদি মনে করি আরব আমিরাতের উইকেট ঢাকার মতো হবে তাহলে সেটা হবে একটা ভুল ধারণা। কারণ, টি-টোয়েন্টি সম্পূর্ণ একটা আলাদা একটা ফরম্যাটের খেলা। আমার ধারণা উইকেটগুলি হবে ১৮০, ২০০-২১০ রানের উইকেট। তবে মাঠে কতটুকু পারফর্ম করতে পারবে সেটা খেলোয়াড়েরাই ভালো বলতে পারবে। প্রাথমিক পরীক্ষায় (অস্ট্রেলিয়া সিরিজ) তাঁরা ভালো করেছে। এটা ছিল মক টেস্ট (প্রাথমিক পরীক্ষা)। এখন বাকি ফাইনাল পরীক্ষা।' বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্ব বাধা পেরোতে হবে বাংলাদেশকে। বাছাইপর্বের ম্যাচগুলো সাকিবদের হালকাভাবে না নেওয়ার অনুরোধ করেছেন সাবের হোসেন চৌধুরী, 'পাপুয়া নিউগিনি-ওমানের মতো দলগুলোকে হালকাভাবে নেওয়া যাবে না। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। কথাটা যেন আমাদের বিপক্ষে কাজ না করে।'শতবর্ষ আগে ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের একটি ইভেন্ট হিসেবে ঠাঁই হয়েছিল ক্রিকেটের। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে আবারও ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে খেলাটির। এখন থেকেই সঠিক পরিকল্পনা হলে নারীদের ক্রিকেট থেকে অলিম্পিকে একটি পদক আনা সম্ভব বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান, 'আমি মনে করি নারী ক্রিকেটারদের হাত ধরে আমরা প্রথম পদকটা পেতে পারি। এখন থেকে যদি আমরা পরিকল্পনাগুলো হাতে নেই, বিশেষ করে স্কুল পর্যায়ে নারী ক্রিকেটটাকে যদি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। আমি মনে করি এখানে অনেক বড় একটা সম্ভাবনা আছে। সঠিক পরিকল্পনা থাকলে অবশ্যই সম্ভব।'
12
করোনার নিয়ন্ত্রণে একসপ্তাহের জন্য মানুষকে ঘরে ঢুকিয়ে রাখতে চান সরকার। তাই আগামীকাল বৃহস্পতিবার ৬টা থেকে সারাদেশে ৭দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর লকডাউন আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে শিল্প-কারখানা। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে।
0
মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন দেশটির ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। পার্লামেন্টে বসার সুযোগ করে দেয়ার জন্য নিজ দলের একজন এমপি পদত্যাগ করার পর দলের পক্ষ থেকে তার মনোনয়ন ঘোষণা করা হয়। গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমের দল জয়লাভ করে। নির্বাচনে জোট গঠনের প্রধান শর্ত ছিল, বিজয়ী হলে মাহাথির আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করবেন আর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নিজে অবসর নেবেন। ওই প্রতিশ্রুতির আইনগত বৈধতা দেয়ার জন্য আনোয়ার ইব্রাহিমের পার্লামেন্টের সদস্য পদ দরকার। তাই তাকে উপনির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে নিজ দলের একজন এমপি পদত্যাগ করেন। আনোয়ার মালয়েশিয়ার দণি-পশ্চিমাঞ্চলের নেগরি সেমবিলান রাজ্যের পোর্ট ডিকসন আসন থেকে নির্বাচন করবেন। তার দল পিপলস জাস্টিস পার্টি-পিকেআর এখন সরকারি জোট পাকাতান হারাপানের নেতৃত্ব দিচ্ছে ও তাকে সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য সব বন্দোবস্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পিকেআর'র মহাসচিব সাইফুদ্দিন নাসুশন এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা বিশ্বাস করি, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে তিনি পাকাতান হারাপান জোটের অবস্থানকে আরো শক্তিশালী করবে।' স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো ওই সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়। তবে সম্মেলনে আনোয়ার উপস্থিত ছিলেন না। '৯০-এর দশকে মাহাথির মোহাম্মদের শেষ আমলে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ারকে কারাগারে পাঠানো হয়। আরো পড়ুন : মালয়েশিয়াকে বদলে দিতে আমি পুরোপুরি প্রস্তুত : আনোয়ার ইব্রাহিমচ্যানেল নিউ এশিয়ামালয়েশিয়ার রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহিম এই বলে ঘোষণা দেন যে, তিনি পাকতান হারপান এবং দেশের জনগণকে সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে ছিলাম। এটি আসলে দীর্ঘ একটি সময়। তবে পাকতান হারপানের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে দেশের জন্য সংগ্রাম করার সময় এখন খুব কাছে। আমিই আনোয়ার ইব্রাহিম এবং আমি এখনো দৃঢ়চেতা। আমি এখনো সংগ্রাম করতে পারি। ৬১ বছরের পুরনো একটি সরকারকে পরিবর্তন করা অতটা সহজ কাজ নয় কিন্তু আমি এই সংগ্রামে আপনাদের সাথে থাকব।' মালয়েশিয়ার একটি চীনা মন্দির কর্তৃক আয়োজিত হাংরি ঘোস্ট ফেস্টিভালে এ অংশ নিয়ে ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ এসব কথা বলেন। এতে অন্যদের মধ্যে, মালয়েশিয়ার বালাকং রাজ্যের উপনির্বাচনে পাকতান হারপানের প্রার্থী উং সো কি এবং ডেমোক্রেটিক একশন পার্টির সচিব ইয়ান ইয়ং হাইয়ান ওহা উপস্থিত ছিলেন। বালাকাং রাজ্যের এমপি এডি নং তিয়েন চি চলতি বছরের ২০ জুলাইয়ে মারা যাওয়ায় সেখানকার আসনটি খালি হয়ে পড়ে। রাজ্যটির উপনির্বাচনে বিজয়ী হওয়ার জন্য উং সো কি কে মালয়েশিয়া চায়নিজ অ্যাসোসিয়েশনের প্রার্থী তান চি তেওংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আনোয়ার ইব্রাহিম শনিবারে রাজ্যটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে পাকাতান হারপানের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। আনোয়ার ইব্রাহিম বলেন, 'বর্তমানে আমার অনেক সহকর্মী মন্ত্রিসভায় রয়েছেন। তারা দুর্নীতি দমন এবং সমস্যার সমাধানের জন্য কঠোর পরিশ্রম করছেন।' তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, 'আপনাদের জন্য এভাবে কঠোর পরিশ্রম করার জন্য তাদেরকে সুযোগ দান করুন, শনিবারের আসন্ন নির্বাচনে আমাদের তরুণ প্রার্থীকে বিজয়ী করে সমস্যাগুলোকে নির্মূল করার সুযোগ দিন।'
3
মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে ক্ষমতাসীন বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ। গত শনিবার উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ পরে সেই বিক্ষোভের মূল নেতৃত্বদানকারীর এক আত্মীয়ের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের একটি টুইট ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদবও টুইট করে বলেছেন, 'পাথর ছোঁড়ার পাল্টা হতে পারে বুলডোজার।' কানপুরের জয়েন্ট কমিশনার অফ পুলিশ আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, "গত শনিবারের সহিংসতার ঘটনায় 'মূল অভিযুক্ত' জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভলপমেন্ট অথরিটি। আইন মেনেই এই বাড়ি ভাঙার কাজ করা হয়েছে।" উল্লেখ্য, জাফরসহ পাঁচজনকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। শুক্রবার উত্তর প্রদেশের নানা জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পাথর ছোড়াসহ নানা অভিযোগে মোট ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারের জুমার নামাজ শেষ হওয়ার পরে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। শনিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই প্রেক্ষিতেই আবারো বিজেপি নেতাদের টুইট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। মৃত্যুঞ্জয় কুমার একটি বুলডোজারের ছবি দিয়ে টুইট করেছেন, 'হামলাকারীরা মনে রাখবেন, প্রত্যেক শুক্রবারের পরে কিন্তু শনিবার আসে।' এই টুইট ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগেই রামনবমীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়ানোর পরে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছিল বিজেপিশাসিত দিল্লি বোর্ড। তারপর থেকেই বুলডোজারকে সরকারি বলপ্রয়োগের চিহ্ন হিসেবে মনে করেন অনেকেই। বিশৃঙ্খল পরিস্থিতিতে সামনে এসেছে আরেক বিজেপি নেতার টুইট। অরুণ যাদবের সেই টুইটেও লেখা রয়েছে বুলডোজার প্রসঙ্গ। তিনি লিখেছেন, 'শুক্রবার পাথর ছোড়ার দিন ছিল। এবার তাহলে শনিবার বুলডোজার চালানোর দিন হিসেবে ঘোষণা করা হোক।' এই দু'টি টুইট দেখে অনেকের প্রশ্ন, তবে কি দিল্লির মতো উত্তর প্রদেশেও উচ্ছেদ অভিযান করতে চাইছে সরকার? শুক্রবারের পরিস্থিতি খতিয়ে দেখতে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন যোগী আদিত্যনাথ। সেই বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে, "যে 'সমাজবিরোধীরা' শুক্রবার হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। সভ্য সমাজে এই ধরনের মানুষের জায়গা নেই। তবে খেয়াল রাখতে হবে যেন নির্দোষ ব্যক্তিদের কোনো ক্ষতি না হয়। তবে একজন অপরাধীও ছাড় পাবে না।" সূত্র : সংবাদ প্রতিদিন
3
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় এক মাসের মধ্যে সর্বনিম্ন ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।হাসপাতালটিতে গত ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপর প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ২৫ জন পর্যন্ত মারা গেছেন। সবশেষ ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হলো।রামেক হাসপাতালে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪২২ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন। শনিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে নতুন করে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ছয়, পাবনার দুজন এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর চারজন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।মৃত ১১ জনের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। তাঁদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও দুজন নারী ছিলেন।হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। শনিবার সকালে ভর্তি ছিলেন ৪১৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯৪ জন। উপসর্গ নিয়ে আছেন ১৭২ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৩ জন রোগী।করোনা ইউনিটে ভর্তি থাকা রোগীদের মধ্যে ২০৭ জন রাজশাহীর, ২৩ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬৫ জন নাটোরের, ৪৩ জন নওগাঁর, ৪৩ জন পাবনার, ১৬ জন কুষ্টিয়ার, নয়জন চুয়াডাঙ্গার, সিরাজগঞ্জ ও ঝিনাইদহের চারজন করে, মেহেরপুর ও জয়পুরহাটের দুজন করে এবং ব্রাহ্মণবাড়িয়ার একজন রোগী ভর্তি ছিলেন।
6
আনসার ব্যাটালিয়নদের অভ্যন্তরীণ অপরাধের বিচার হবে দুটি আদালতে। এর মধ্যে একটি হবে 'সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত' এবং আরেকটি হবে 'বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত'। এর মধ্যে বিদ্রোহ সংঘটন ও প্ররোচনা দেওয়া ইত্যাদি বড় অপরাধের বিচার হবে বিশেষ আনসার আদালতে। এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর সর্বনিম্ন সাজা হবে পাঁচ বছরের কারাদণ্ড। সোমবার (২৮ মার্চ) এসব বিধান রেখে 'আনসার ব্যাটালিয়ন আইন, ২০২২'-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সশরীর মন্ত্রিসভার বৈঠক হয়। আর শৃঙ্খলাসংক্রান্ত অপরাধ যেমন বিদ্রোহ সংঘটন ও প্ররোচনা দেওয়া ইত্যাদি বড় অপরাধের বিচার হবে বিশেষ আনসার আদালতে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে। এসব অপরাধের জন্য কোনোভাবেই পাঁচ বছরের কম সাজা দেওয়া যাবে না।
6
কাল ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে সুন্দর প্রতিপাদ্যে সকালে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ নিয়ে চারুকলা অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের মধ্যে আজ বুধবার সকালে চারুকলা অনুষদ সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষ-১৪২৮। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতীকী এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়াসহ চারুকলা অনুষদের স্বল্প সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত মঙ্গল শোভাযাত্রা। কিন্তু চলমান করোনা মহামারি পরিস্থিতিতে এ বছর পহেলা বৈশাখ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করি, আগামীতে করোনা উত্তর বাংলাদেশে আগের রূপে বাংলা নববর্ষ উদযাপন করতে সক্ষম হবো। নানা প্রতিবন্ধকতার মধ্যেও সংক্ষিপ্তভাবে প্রতীকী এ মঙ্গল শোভাযাত্রা আয়োজন করায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারুকলা অনুষদকে ধন্যবাদ জানান। নানা বিবেচনায় বাংলা-১৪২৮ গুরুত্ববহ একটি বছর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে বাংলা নববর্ষের আগমন ঘটল। তিনি বলেন, আবহমান কাল থেকে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার যে বর্ণিল উৎসব ও ঐতিহ্য, সেটি অসাম্প্রদায়িক, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অত্যন্ত সীমিত পরিসরে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করায় উপাচার্য চারুকলা অনুষদকে আন্তরিক ধন্যবাদ জানান।
6
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হওয়ার আগে বেশিরভাগ মানুষই বলেছিল ম্যাচটি জয় পাবে বায়ার্ন। তাই বলে ৮-২ গোলে জয়ের কথা কেউ কল্পনাও করেননি। শক্তির বিচারে বায়ার্ন মিউনিখ এগিয়েছিল। কারণ জার্মান ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্স বার্সার চেয়ে বহুগুণে ভালো ছিল। তবে বায়ার্নকে এগিয়ে রাখলেও বার্সাকে খুব বেশি পিছিয়ে রাখেননি তারা। সেইসব মানুষ প্রত্যাশা করেছিলেন বার্সা বায়ার্নের সঙ্গে ভালোই টেক্কা দেবে। কিন্তু তাদের সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। তারা বার্সেলোনাকে ৮ গোলের বন্যায় ভাসিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে। নব্বই মিনিটের এই ম্যাচে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা গোল উৎসবের মেতেছিল। বার্সার জালে প্রথমার্ধে চারটি এবং দ্বিতীয়াধে চারটি করে গোল করে বায়ার্ন মিউনিখ। তারা এক এক করে আটবার লক্ষ্যভেদ করে। অপরদিকে বার্সা ডেভিড আলাবার আত্মঘাতী গোল থেকে ও লুইস সুয়ারেজের পা থেকে শান্তণাসূচক একটি গোল পেয়ে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারের তীক্ত স্বাদ পায়। লেভানদোস্কিদের। ম্যাচটিতে বার্সা প্রথমার্ধেই ৪টি গোল হজম করে ফেলে। অপরদিকে আত্মঘাতী গোল থেকে একটি গোল পায়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নক আউট পর্বের কোনো ম্যাচের প্রথমার্ধে এক হালি গোল বার্সা এর আগে কখনো হজম করেনি। লজ্জার দিনে শুধু লজ্জাতেই ডুবেছে তারা। ম্যাচটিতে বায়ার্নের হয়ে গোল ৪ মিনিটের মাথায় গোল উৎসবের শুরুটা করেন থমাস মুলার। তবে ৩ মিনিট বাদেই ডেভিড আলাবা বার্সার হয়ে আত্মঘাতী গোল করেন। তবে এই এক আত্মঘাতী গোলের যন্ত্রণায় বেশিক্ষণ পুড়তে হয়নি তাদের। ম্যাচের ২১ ও ২৭ মিনিটে ইভান পারিসিক ও সার্জে গ্নাবরির গোলে ব্যবধান ৩-১ করে ফেলে জার্মান চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের ৩১ মিনিটে ফের গোল করেন থমাস মুলার। এতেই প্রথমার্ধে এক হালি গোল দেয়া হয়ে যায় তাদের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের সময় একটি গোল করে বার্সাকে কিছুটা উজ্জীবিত করেছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬৩ মিনিটে জোসুয়া কিমিচ, ৮২ মিনিটে রবার্ট লেভানদোস্কি গোল করে ব্যবধান ৬-২ করে ফেলেন। এরপর ম্যাচের ৮৫ ও ৮৯ মিনিটে বার্সা থেকেই বায়ার্নে খেলতে যাওয়া ফিলিপে কুতিনহো দুটি গোল করে বায়ার্নের দুই হালি গোল পূর্ণ করেন।
12
প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ার গ্রাফ যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে ঈর্ষণীয়। বলিউডে প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। তারপর আসে হলিউড টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র অফার। আর এখন তো 'ম্যাট্রিক্স'-এর মতো ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি। কিয়ানু রিভেসের 'ম্যাট্রিক্স ৪'-এ প্রধান চরিত্রে দেখা যাবে দেশি গার্লকে। ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মাটেন এবং নীল প্যাট্রিক হ্যারিস। লকডাউনের আগে সান ফ্রান্সিসকোতে ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু মার্চ মাসে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় শুটিং শুরু হয়েছে। কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কাও। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বার্লিনে চলছে শুটিং। সব ঠিক থাকলে ২০২২ সালের ১ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।
2
চট্টগ্রামে আজ রোববার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কার্ড না থাকায় অনেকে পণ্য নিতে পারছেন না। কীভাবে কার্ড পাবেন, তাও জানেন না তাঁরা। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, আর্থিক অবস্থা দেখে কাউন্সিলররাই তালিকা অনুসারে কার্ড বিতরণ করছেন। টিসিবির পণ্য নিতে এসে হালিমা খাতুন জানতে পেরেছেন, কার্ড ছাড়া পণ্য পাবেন না। কার্ড না থাকায় তিনি ফিরে যান খালি হাতে। তাঁর বয়স ৫০ ছুঁই ছুঁই। থাকেন চট্টগ্রাম নগরের তুলাতলী এলাকার একটা বস্তিতে। পরিবারের সদস্য বলতে এক ছেলে। সেও বেকার। একাজ-ওকাজ করে সংসার চালান হালিমা। হালিমা খাতুন বললেন, কোনোরকমে বেঁচে আছেন তিনি। সংসার চলে না। আয় কম। জিনিসপত্রের দাম বাড়তি। আগে টিসিবির ট্রাক থেকে তেল, ডাল, পেঁয়াজ কিনতেন। এখন সেটিও সম্ভব হচ্ছে না। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হালিমা খাতুন। বলেন, 'কেউ আমার সঙ্গে কার্ডের বিষয়ে যোগাযোগ করেননি। আমি জানতামও না কার্ডের ব্যাপারে। এসব বিষয়ে আমি বুঝি না। আগে ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে কিনতে পারতাম। এখন পারছি না।' শুধু হালিমাই নন, কার্ড না পাওয়া এমন আরও চারজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বেলা ১১টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার সামারা কনভেনশন সেন্টারে তাঁরা এসেছিলেন। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে ফিরেছেন খালি হাতে। তাঁদেরই একজন বকুল রানী শীল। নগরের কসমোপলিটন এলাকার বাসিন্দা তিনি। বয়স পঞ্চান্নর কম নয়। তাঁর স্বামী শারীরিকভাবে অসুস্থ। আয় নেই। এক ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে কাজের সন্ধান করছেন। বকুল রানী শীল বলেন, কার্ডের জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু পাননি। টিসিবির কার্ড পাননি-এমন কয়েকজন অভিযোগ করেন, কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালীদের পরিচিত ব্যক্তিরাই কার্ড বেশি পাচ্ছেন। তবে তাঁরা কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। অনেকে কেন কার্ড পাচ্ছেন না, জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ কার্ড নেওয়ার প্রক্রিয়ার বিষয়ে বলেন, টিসিবির কার্ড নেওয়ার সুযোগ নেই। সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে তালিকা করে কার্ড বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। কাউন্সিলরা তালিকা করছেন আর্থিক অবস্থা দেখে। দরিদ্র জনগোষ্ঠীই প্রাধান্য পাচ্ছেন। পাশাপাশি ওয়ার্ডগুলোতে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। কাউকে নিজ থেকে এসে যোগাযোগ করতে হচ্ছে না। তবে যাঁরা কার্ড পাচ্ছেন না, তাঁদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে মু. মাহমুদ উল্লাহ বলেন, তিনি কয়েকটা জায়গা থেকে এ অভিযোগ পেয়েছেন। তাঁদের লোকজন মাঠে আছেন। বিষয়টি 'কারেকশনের' ব্যবস্থা নেওয়া হবে।নিম্ন আয়ের মানুষের জন্য চট্টগ্রামে আজ থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। নগরের ৪১টি ওয়ার্ড ও ১৫টি উপজেলায় তেল, চিনি, মসুর ডাল বিক্রি হওয়ার কথা। দুপুর সাড়ে ১২টার দিকে সামারা কনভেনশন সেন্টারে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম জেলায় ৫ লাখ ৩৫ হাজার ৮২টি পরিবারকে টিসিবির পণ্য কিনতে কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রথম কিস্তিতে নগরের ৪১টি ওয়ার্ডে পণ্য বিক্রয় হবে। প্রতিদিন অন্তত ৫০০ পরিবার পণ্য পাবে। প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল একসঙ্গে কিনতে পারবে। নগরের বাইরে ১৫টি পৌরসভা ও ১৫ উপজেলায় পণ্য বিক্রয় চলবে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদুল আলম প্রমুখ।
6
গতকাল সোমবার রাতে আধিপত্য বিস্তার ও অঞ্চলভিত্তিক ঈদ বোনাসের টাকা তোলাকে কেন্দ্র করে দৌলতখান উপজেলার বাংলাবাজার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, স্বর্ণা, রিদিলা, জারা, সুমনা, সাগরিকা, পাপড়ি ও শারমিন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত রিদিলা জানান, ইফতারের পর তারা সাতজন দৌলতখান উপজেলার বাংলাবাজার বটতলা বাজারে রোজা ও ঈদ উপলক্ষে চাঁদা তুলতে যান। রাত ৮টার দিকে দৌলতখান উপজেলার তৃতীয় লিঙ্গের সর্দার ময়নার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এসে তাদের জানায়, বাজার কমিটির লোকজন তাদেরকে ডেকেছে। এই বলে তারা বাজার থেকে পাশে নিয়ে যায়। সেখানে ময়নার লোকজন তাদেরকে লাঠিসোঁটা দিয়ে মারতে থাকে। একপর্যায়ে ময়না খুর, চাপাতি ও লোহার পাইপ নিয়ে এসে তাদের ওপর এলোপাতাড়ি হামলা করে কুপিয়ে জখম করে। তারা তাদের কাছ থেকে টাকা-পয়সা ও সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহত সাগরিকা বলেন, 'আমরা তো ময়নার এলাকায় ঢুকে বা তার থেকে ঈদ বোনাসের টাকা উঠাইনি। আমরা সদর উপজেলার বর্ডারে সাধারণ মানুষ থেকে ঈদ উপলক্ষে চাঁদা তুলছিলাম। আমাদের মারলে সাধারণ মানুষ মারতে পারে। ময়নার তো মারার কথা না। আমাদের ওপর হামলার কঠিন বিচার চাই।' এদিকে ভোলা সদর উপজেলার তৃতীয় লিঙ্গের সর্দার জুই বলেন, 'চরফ্যাশন, বোরহানউদ্দিন উপজেলার আদুরি, মাদুরী ও পায়েল প্রায় সময় আমাদের মোবাইল ফোনে হুমকি দিতে। আমরা যেন ভোলা থেকে চলে যাই। আজ তাদের কথা না শোনায় দৌলতখানের ময়নাকে দিয়ে আমার শীর্ষদের ওপর হামলা চালিয়েছে।' জুই আরও বলেন, 'আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, অসহায়। আমরা মানুষের কাছ থেকে ৫-১০ টাকা চাইয়া নেই। ওই টাকা দিয়া দুইডা ডাল ভাত খাইয়া জীবন চালাই। এভাবে চলতে থাকলে আমরা কীভাবে বাঁচব। কিছুদিন আগে হুমকি দিছে, আজ মারছে, কালকে হয়তো মেরেই ফেলবে। ওরা সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, টাকা-পয়সা ছিনিয়ে নেয়, আর দোষ দেয় আমাদের। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।'খবর পেয়ে সদর হাসপাতালে দেখতে এসে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, ভোলা সদর উপজেলার জুই গ্রুপের সদস্যরা দৌলতখান উপজেলার বটতলায় চাঁদা তুলতে গেলে দৌলতখানের ময়না গ্রুপে সর্দার ময়নাসহ স্থানীয় ১০-১২ জন ছেলে মিলে তাদের ওপর হামলা করে। এতে একজন গুরুতর আহতসহ আরও ছয়জন আহত হয়েছেন। বিষয়টি জানার পর পরই আমাদের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
6
স্বামীর খোঁজে কুমিল্লা থেকে চট্টগ্রামে এসে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মনির হোসেনসহ (৩৩) চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে লালখানবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান। গ্রেপ্তার অপর আসামিরা হলো- মাসুদ, সোহেল ও দিদার। ওসি বলেন, স্বামীর খোঁজে এসে ভিকটিম নারী লালখান বাজার এলাকায় মনিরের বাসায় ওঠেন। ওই বাসায় মনির তাকে ধর্ষণ করে। এই ঘটনায় অভিযোগ পেয়ে রবিবার সকালে মনির হোসেন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এই তিন জন ওই নারীকে মারধর করে এবং তার কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, 'ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি খুলশী থানাধীন লালখানবাজার মতিঝর্ণা এলাকায় স্বামীসহ ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মাসখানেক আগে বাসা ছেড়ে দিয়ে তিনি বাড়িতে চলে যান। এরপর তার স্বামী গ্রামের বাড়ি থেকে চলে গেলে মনির তার স্বামীকে খুঁজে দিতে সহায়তা করবে, এমন আশ্বাস দেয়। তার কথায় স্বামীকে খুঁজতে ৬ নভেম্বর ওই নারী চট্টগ্রাম আসেন। ৭ নভেম্বর সকালে মনিরের স্ত্রী গার্মেন্টসে চাকরিতে চলে গেলে মনির ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পর ওই নারী মনিরের বাসা থেকে চলে যান। বিকালে ফেলে যাওয়া বোরকার জন্য আবার মনিরের বাসায় গেলে মনিরের সহযোগী মুন্না, এমরান, মাসুদ, রাজু, দিদার, সোহেল, জাকির তাকে মারধর করে। পাশাপাশি তার সঙ্গে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়।
6
এখন ব্যস্ততা কী নিয়ে? একটা প্রকল্পের কাজ করছি। আমার নিজের মৌলিক গানগুলো নিয়েও কাজ করছি। কোভিডের মধ্যে কয়েকটা প্রকাশিত হলো। মৌলিক গানের পাশাপাশি আমার ইন্সট্রুমেন্টাল একটা ট্র্যাকও বের হয়েছে। আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আমার নিজের গান লেখার অভিজ্ঞতা একেবারেই কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য মানুষের লিরিকে কাজ করেছি। এই সময়ে আমার বেশ কয়েকটা গান লেখা হয়ে গেছে। সেগুলোও বের করছি। সম্প্রতি প্রকাশিত হয়েছে 'একা থাকতে দাও' গানটি। হ্যাঁ, এটা আমার লেখা ও সুর করা। এটা কি আপনার প্রথম লেখা গান? এর আগেও আমি গান লিখেছি। ২০১৯ সালে একটা গান বেরিয়েছিল, 'একটু ডিপ্রেশনে' নামে। এর আগে 'আদরের শুকতারা' অ্যালবামেও 'ইচ্ছের গল্প' গানটি আমার লেখা ছিল। তবে আমার লেখা খুব খুব কম। এতগুলো গান বের হয়েছে, এর মধ্যে আমার নিজের লেখা খুবই কম। 'একটু ডিপ্রেশনে' ও 'একা থাকতে দাও' আমার রিসেন্ট গান। আপনার প্রথম একক অ্যালবাম 'দ্বিতীয়া' ... আমার প্রথম অ্যালবাম 'শুধু তোমাকে' ২০১০ সালে বের হয়। তবে ওটাকে একক অ্যালবাম বলা যায় না। কারণ, ওখানে আমার সঙ্গে শিল্পী হিসেবে সারাহ বিল্লাহ ছিলেন। মিউজিক অ্যারেজমেন্ট আমার করা ছিল। প্রথম অ্যালবাম বললে আমি 'শুধু তোমাকে' অ্যালবামটিকেই বলি। সেখানেই 'চির অধরা' গানটি বেরিয়েছিল। যে গানটি আমাকে পরিচিতি এনে দেয়। তাহলে দ্বিতীয় অ্যালবাম 'দ্বিতীয়া'... হ্যাঁ, ওই জন্যই 'দ্বিতীয়া' নাম দেওয়া এরপরে বের হলো 'আদরের শুকতারা'? হ্যাঁ, এরপর 'আদরের শুকতারা' বের হয়। এই অ্যালবামটা ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ দিই। এরপরে কি আর অ্যালবাম বের হয়েছে? এরপরে আর অ্যালবাম বের হয়নি। এরপরে সবই সিঙ্গেল বের করেছি। ২০১০ সালে 'শুধু তোমাকে', ২০১২ সালে 'দ্বিতীয়া' এবং ২০১৪ সালে বের হয়েছে 'আদরের শুকতারা'। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আর কোনো অ্যালবাম আর বের হয়নি। এর কারণ কী? এখন বিজনেস ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। আগে মানুষ ক্যাসেট ছেড়ে দিয়ে শুনতে থাকত। সিডির যুগ আসার পরে কী হলো, গান একটা পছন্দ না হলে স্কিপ করে যেত। এতে গান শোনার যে প্রবণতা, সেটা চেঞ্জ হয়ে গেছে। এ কারণে সিডির যুগ থেকেই শ্রোতারা অ্যালবামের ১০টি গানের মধ্যে একটি বা দুটি গান শুনতেন। মাঝখানের গানগুলো শোনা হতো না। এ কারণে অ্যালবামে আগ্রহ কমে গেছে। আর বিজনেস ট্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে একক গান ছাড়লে সেটা যেভাবে মানুষের কাছে পৌঁছায়, অ্যালবামের ক্ষেত্রে তেমনটি আর হয় না। এ কারণে অ্যালবাম প্রকাশ করা হয়নি। আমাদের দেশে এখন সিঙ্গেলই বেশি প্রচলিত মডেল। সবার ক্ষেত্রেও তা-ই দেখছি। দেশের বাইরে যদি তাকাই, সেখানে এখনো অ্যালবাম প্রকাশ ও বিক্রি করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সেই পলিসি বের করা হয়েছে। অ্যালবাম হারিয়ে যায়নি। আমাদের এখানে ক্যাসেট ও সিডির পর অনলাইনে অ্যালবামের মার্কেটিং ও বিজনেস পলিসি যেভাবে ঠিক করা দরকার ছিল, সেটা হয়নি। শিল্পী হিসেবে আপনার মত কী? আমিও একমত। আমাদের ইন্ডাস্ট্রি যখন ক্যাসেট থেকে সিডিতে চলে আসে, তখনও সেই মাধ্যমকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পেরেছি বলে মনে হয় না। তাই ডিজিটাল মাধ্যমে পারছি না, এটা অস্বাভাবিক কিছু না। সৃষ্টিশীলতার এই জায়গাগুলো পলিসিগতভাবে ম্যাকানিজম তৈরি করে ব্যবস্থাপনা করার বিষয়টি আমাদের এখানে কখনোই ছিল না। বিশেষ করে আমি যে সময় থেকে কাজ করছি, অর্থাৎ ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত। এই ২০ বছরে অনেক বেশি উল্টাপাল্টা চেঞ্জ হয়েছে। যাঁরা এর সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত, তাঁদের বিজনেস মডেলটা আসলে পুওর ছিল। যে কারণে এখন তার বিরূপ প্রতিক্রিয়া দেখছি। একটু যদি বিস্তারিত বলি। এখানে একটা গান বের করে মিউজিক ভিডিও বানিয়ে ইউটিউবে প্রকাশ করার প্রচলন দেখছি। কিন্তু ইউটিউব মিউজিক বিক্রির কোনো প্ল্যাটফর্ম না। কারেক্ট, একদমই। কিন্তু আমাদের এখানে এই ট্রেন্ড তৈরি হয়ে গেল কেমন করে যেন ... হ্যাঁ, এখানে ট্রেন্ডটা একদমই ইউটিউব কেন্দ্রিক। আর বাংলাদেশে অন্যান্য যে অডিও প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোও ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম ছিল, যারা অডিও নিয়ে কাজ করে। তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাও আসলে পরিষ্কার না। জিপি মিউজিক বা এয়ারটেল মিউজিকসহ যারা কাজ করেছিল, তারা ভালো একটা ট্রেন্ড নিয়ে এসেছিল। তাদের এখন কী অবস্থা, আমি বলতে পারব না। এখানে আসলে আর্টিস্টরা যদি বেনিফিটেড না হন, তাঁরাও কাজ করতে সিকিউর ফিল করেন না। আর্টিস্টদের বেনিফিট আসতে হবে। আসে না। আর্টিস্টরা ঠকে যান। ঠকতে ঠকতে একটা সময় বিরক্ত হয়ে যান। ইউটিউব সে ক্ষেত্রে আবার স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। এ কারণেই আর্টিস্টরা ওই দিকে ঝুঁকছেন। একটা অডিও প্ল্যাটফর্ম থেকে যেভাবে আয় করার সুযোগ থাকে, ইউটিউব থেকে কি ওই ধরনের আয়ের সুযোগ থাকে? নট নেসেসারিলি। আমাদের এখানে অডিও প্ল্যাটফর্ম থেকেও যে খুব একটা বেশি কিছু আসে, এমনটাও না। সে ক্ষেত্রে ইউটিউবে একটা ফ্রিডম আছে। আমার কনটেন্ট আমি আমার মতো করে তৈরি করলাম। আমার মতো করে পাবলিশ করলাম। এতে আর্টিস্টদের একটা স্বাধীনতা তৈরি হয়েছে, যা কিছুদিন আগেও ছিল না। আর্টিস্টদের যে ক্রিয়েটিভ ফ্রিডম থাকে, সেটা না থাকলে কাজ করে শান্তি পাওয়া যাবে না। এ কারণেই ইউটিউব, ফেসবুকের দিকে মানুষ ঝুঁকছে। আমি নিজেও বিরক্ত হয়ে গিয়েছিলাম। কাদের সঙ্গে কাজ করব? এদের কোনো প্রফেশনালিজম নেই। খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। এখন তাই শিল্পী নিজেই প্রডিউসিং, রিলিজিং ও ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন? নিজে ছাড়া তো হচ্ছে না। এ ছাড়া তো শুধু ধরনা দিতে হয়। ইউটিউবে আপনার গানের মন্তব্যের ঘরে অনেক ভারতীয় ভক্তের মন্তব্য দেখা যায়? তার মানে আপনার ভারতেও একটা ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে? এটা সৃষ্টিকর্তার দয়া বলব। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা থেকেও মেসেজ পাঠিয়েছেন ভক্তরা। সত্যিকার অর্থে, এটা আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল। শ্রীলঙ্কা, যাঁরা বাংলা ভাষাভাষী নন, তাঁদের থেকেও মেসেজ পাচ্ছি। আমার গান সেখানেও পৌঁছে যাচ্ছে। এটা খুবই আনন্দের খবর। খুব খুশি লাগে। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা ভাষা শুধু কলকাতা নয়, ভারতের অন্য ভাষার রাজ্যের লোকেরাও শুনছেন। তাঁরাও মেসেজ করছেন। এটা খুব ভালো লাগে। নিজেকে অ্যাপ্রিশিয়েটেড মনে হয়। আমার গান যখন দেশের বাইরে পৌঁছাচ্ছে তখন মনে হয়, কিছু না কিছু ভালো কাজ করতে পেরেছি। এ কারণে হয়তো মানুষের কাছ থেকে রেসপন্সটা পাচ্ছি। এটাই চেয়েছিলাম যে ধীরে হোক, কিন্তু মানুষের কাছে পৌঁছাই। একটা উদ্ভট প্রশ্ন করি। এটাও ওই মন্তব্য থেকেই নেওয়া। একজন আপনাকে লিখেছেন 'মোস্ট আন্ডার রেটেড সিঙ্গার এভার ইন রিসেন্ট টাইম। ইউ ডিজার্ভ মোর রেসপেক্ট।' আপনি কী মনে করেন? আমি জানি না আসলে আমি কি ডিজার্ভ করি। আসলে 'ডিজার্ভ'-এর কিছু নেই। সৃষ্টিকর্তা যা দেন, এটা নিয়েই তুষ্ট থাকার চেষ্টা করি। যদিও এটা খুব কঠিন কাজ। কিন্তু এটাই করার চেষ্টা করি। 'আন্ডার রেটেড' কথাটা শোনার পর আমিও চিন্তিত হই। আসলে আন্ডার রেটেড থাকলাম কেন? দায়টা কাদের? যদি আমি সত্যি সত্যি আন্ডার রেটেড হয়ে থাকি, তার মানে দাঁড়ায় আমি বেশি কিছু দিতে পেরেছি, কিন্তু তারপরও মানুষ অ্যাপ্রিশিয়েট করতে পারছে না। তাহলে দায় কার? আমি মনে করি, এক হিসেবে দায় আমারই। এখানে শিল্পীর যে মার্কেটিং করা দরকার, সেটা আমি করি না। আমার অন্য প্রফেশনের কারণেও হতে পারে। তা ছাড়া আমি একটু ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী। আমি যে একটু যোগাযোগ রাখব, একটু হাই, হ্যালো করব-এটা করতে কেমন যেন লাগে। এমনিতে আপনি কোনো বিষয় নিয়ে আলাপ করত চাইলে দীর্ঘক্ষণ আলাপ করতে পারব। কিন্তু যোগাযোগ রক্ষা করার জায়গাটা খুবই দুর্বল আমার। এ কারণে পিছিয়ে গেছি। এটা হচ্ছে একটা কারণ। আর আন্ডার রেটেড থাকার পেছনে অডিয়েন্সেরও একটা দায় থেকে যায় বলে মনে করি। কারণ, শ্রোতা কিংবা দর্শকেরা গানটাকে সেভাবে শেয়ার করেন না হয়তো। এখন যেহেতু শেয়ার করার যুগ। অডিয়েন্স যদি গানটাকে ছড়িয়ে দেয়, তাহলে তো আর এমন হয় না। এখন অডিয়েন্সও হয়তো এটা অবলিগেটরি ফিল করে না। আমার একটা ফ্যানবেজ আছে। তারা আমার ইউটিউব এবং পেজের সঙ্গে জড়িত। তারা ভেরি সিনসিয়ার অ্যাবাউট মি। আমি এটা ফিল করি। তারা যদি আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে এগিয়ে যাওয়ার পথটা একটু সহজ হয়। নিজেকেও দায়ী করি। কারণ, আমি নিজেকে সেল করতে পারি না। এ ক্ষেত্রে খুবই দুর্বল আমি। সংগীত শিক্ষার পেছনে প্রেরণার মানুষ কে? প্রথম শিখেছি আমার বাবার কাছে। বাবার পরে ওস্তাদের কাছে শিখেছি। তাই প্রথম প্রেরণা বাবার কাছেই পেয়েছি। আপনার বাবা গান করতেন? সেভাবে প্রফেশনালি গান করতেন না। বাংলাদেশ বেতারে গান গেয়েছেন। বাসায় সংগীতচর্চার একটা সংস্কৃতি ছিল। পরিবেশই আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে? ভীষণ রকমের প্রভাবিত করেছে। আমাকে আমার বাবা প্রভাবিত করেছে। গানের ঘরানা হিসেবে যদি বলি, তবে পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর গান শুনতাম। শুনতে শুনতে তাঁর গান কপি করার একটা ভীষণ রকমের চেষ্টা থাকত। যদিও তাঁর মতো করে গাওয়া সম্ভব না। কিন্তু ওই গায়কি ফলো করতে করতে আমি অনেক কিছু শিখেছি। এই দুটো জিনিস গান গাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আর অন্য গুরুরা তো আছেনই। প্রথম যেদিন মনে হলো গান শিখতেই হবে... একদিনও মনে হয়নি। সত্যি কথা হচ্ছে, আমাদের বাসায় আমার মাকে যখন ওস্তাদজি গান শেখাতে আসতেন, আমার বড় বোনকেও শেখাতেন। আমার লক্ষ্য ছিল ক্রিকেট খেলব। ব্যাট-বল নিয়ে কখন বের হব, এই চিন্তায় থাকতাম। বাসার সামনে সবাই ক্রিকেট খেলত। আমি রুমের এক পাশ দিয়ে বের হয়ে যেতাম। আমাকে ওস্তাদজি বাচ্চাদের যেভাবে বকা দিয়ে ডাকে, সেভাবে ডেকে গান শেখাতে বসাতেন। এই যেমন বলতেন, 'আসো, বসো, দুটো গান শোনাও।' তখন একটু-আধটু শেখাতেন। এভাবে শিখেছি আরকি। আমি কখনো চিন্তা করিনি যে এভাবে গান করব। আমার ধ্যান-জ্ঞান ছিল ক্রিকেট। এ রকম করতে করতে গান শেখা। তারপরে রবীন্দ্রসংগীত শিখলাম। ওস্তাদ চেঞ্জ হলেন। তিনি আমাদের শেখালেন নজরুলসংগীত, ক্ল্যাসিক্যাল। এরপরে আর কোনো গুরুর কাছে ওভাবে শেখা হয়নি। পণ্ডিত অজয় চক্রবর্তীর গান কপি করা শুরু হলো। এ রকম করতে করতে খেলাচ্ছলে কখন যেন ক্ল্যাসিক্যাল গাওয়া শুরু করেছি। আসলে বাস্তবতা হলো, কখনো গান করতে হবে, এটা চিন্তাই করিনি। প্লেব্যাক নিয়ে আপনার চিন্তা কী? প্লেব্যাক করার ইচ্ছা আছে। কিন্তু এর জন্য রাইট অপরচুনিটি আসতে হবে। এটা না হলে আমি প্লেব্যাক করে আনন্দ পাব কি না, জানি না। প্লেব্যাকের যে স্বর্ণযুগ ছিল, সেটা হারিয়ে গেছে বলে মনে হয়। যদিও আমি এই অঙ্গনের সঙ্গে অতটা যুক্ত নই। আমি একদম সঠিক মন্তব্য করতে পারব কি না, জানি না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেব্যাকে ওই সময়ে লিরিক খুব শক্তিশালী ছিল, যা এখন অত্যন্ত দুর্বল হয়ে গেছে। লিরিকের জায়গা থেকে চিন্তা করতে হবে। গান চিন্তা করলেই সবাই শুধু ভাবে প্রেম প্রেম প্রেম। এই সময়ের লিরিকে ডাইমেনশন পাওয়া যায় না। এখন মানুষ শুধু প্রেম-পিরিতির চিন্তা করে না। প্রেমও আগের মতো নেই। এখন বিরহেরও দিন নেই। এখন আসলে মানুষের বিরহ হয় না। কারণ, চটপট করে ফোন করে কথা বলে নিচ্ছি। বিরহ হবে কখন? প্রেমের ফিলিংস পাল্টে গেছে। আর আগের মতো উপমা দিলে হবে না। দ্বিতীয়ত, প্রেম নিয়েই কেন গান হতে হবে। আমি ভাবিনি যে 'একটু ডিপ্রেশনে' থেকে এত সাড়া পাব। কিন্তু ইন্টারেস্টিংলি অনেক সাড়া পেয়েছি। এপার বাংলা-ওপার বাংলা দুই জায়গা থেকেই। তারপরে 'একা থাকতে দাও' থেকেও ভালো সাড়া পেয়েছি। আমি দেখি, মানুষ চাচ্ছে প্রেমের বাইরের কিছু, কিন্তু এর বাইরে চিন্তা করছে না কেউ। সেই জায়গায় লিরিকে অনেক কাজ করার আছে। প্লেব্যাকের ক্ষেত্রেও মিউজিক ভালো হচ্ছে, সুর ভালো হচ্ছে। কিন্তু লিরিকের জায়গাটাতে অনেক কাজ করার ব্যাপার আছে। আমি প্লেব্যাক করতে খুবই আগ্রহী। সেই রাইট অপরচুনিটি পেলে করতে চাই। ইনফ্যাক্ট আমি মিউজিকও করতে আগ্রহী। অর্থাৎ, পুরো প্যাকেজও করতে চাই। এমনিতে যদি গান গাওয়ার সুযোগ হয়, আই উইল বি ভেরি হ্যাপি টু ডু ইট। নতুন বছরের পরিকল্পনা কী? করোনায় নিজেকে সেফ রাখা হচ্ছে প্রথম পরিকল্পনা। অন্যদিকে এই করোনার কারণে ঘরে বন্দী থেকে অনেকগুলো গান রেডি করে ফেলেছি। এগুলোকে আস্তে আস্তে রাইট প্ল্যাটফর্মে রিলিজ করব। কিছু হয়তো নিজের চ্যানেল থেকে প্রকাশিত হবে, কিছু হয়তো বাইরের চ্যানেল থেকে বের হবে। আমার খুব সুন্দর একটা কালেকশন তৈরি হয়ে গেছে। সময়-সুযোগ বুঝে রিলিজ করব। এ বছর নতুন গান তৈরির চাইতে গান রিলিজ করার ব্যাপারে ফোকাস থাকবে।
2
ভারতীয় রসনার সমৃদ্ধ সম্ভার নিয়ে দুই দশক আগে শুরু হয়েছিল খাজানা। নানা দেশে রাজকীয় রসনার ক্যারাভান নিয়ে হাজির হয়েছে খাজানা। বাংলাদেশে খাজানার উপস্থিতি ভারতীয় রসনাকে সঠিকভাবে উপস্থাপনার অভিপ্রায়ে। দীর্ঘ রসনাপরিক্রমায় সেই মান বজায় রাখার পাশাপাশি যোগ হয়েছে নতুন নতুন পদ। বাংলাদেশেও অব্যাহত রয়েছে খাজানার ফাইন ডাইনিংয়ের সেই ধারা। করোনাক্রান্তিতে কিছুদিন বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে বৃহত্তর পরিসরে পুনরায় শুরু হয়েছে এই রেস্তোরাঁর মেহমানদারি। গুলশান দুইয়ের ৫৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়িই এখন খাজানার নতুন ঠিকানা। ১০ মার্চ দরজা খুলে দেওয়া হয়েছে অতিথিদের জন্য।দোতলা বাড়িটিকে সাজানো হয়েছে আকর্ষণীয় করে। অতিথিরা মুগ্ধ হবেন এর অন্দরসজ্জায়। প্রতিটি রুমের ইন্টেরিয়র দৃষ্টি কাড়বে। পান্নার মনকাড়া সবুজ খাজানার ব্র্যান্ড কালার। এর সঙ্গে মিলিয়ে অন্য রঙের উপস্থিতি অন্দরের আবহকে দিয়েছে বিশেষ নান্দনিক মাত্রা। সঙ্গে যুক্ত হয়েছে আসবাব নকশা, আলোর অনিন্দ্য ব্যবহার আর দৃষ্টিনন্দন চিত্রকর্ম। অন্দর ও বাইরের সজ্জায় স্পষ্ট আধুনিকতার সঙ্গে রাজকীয়তার সম্মিলন। আট হাজার বর্গফুটের বিশাল পরিসরে ব্যাঙ্কোয়েট হল ছাড়াও আছে তিনটি প্রাইভেট ডাইনিং রুম। ব্যাঙ্কোয়েট হলে বড় অনুষ্ঠান করার সব বন্দোবস্ত রয়েছে। অন্যদিকে প্রাইভেট ডাইনিং রুমগুলোতে পরিবার-পরিজন আর বন্ধুবান্ধবের সঙ্গে রসনাবিলাসের সঙ্গে মেতে ওঠা যাবে গল্প আর আড্ডায়। তেমনি সেরে ফেলা যাবে করপোরেট মিটিংও। কেবল মুখরোচক পদ নয়, বরং প্রতিটি পদের উপস্থাপনাতেও সব সময় জোর দেওয়া হয় বলেই খাজানার পরিবেশন আকর্ষক। ভারতীয় খাবারের বনেদিয়ানা আর পরম্পরা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বৈচিত্র্যময় সব ক্যুজিন শুরু থেকেই ঢাকার রসনাপ্রিয়দের দেওয়ার যে চেষ্টা খাজানা করে আসছে, তা অব্যাহত থাকবে উষ্ণ আতিথেয়তার পাশাপাশি, নিশ্চিত করেছেন খাজানার প্রধান নির্বাহী অভিষেক সিনহা। খাজানার নিচতলায় রয়েছে মিষ্টি ও স্ন্যাকের জন্য পৃথক কর্নার। এ ছাড়া উভয় তলায় রয়েছে অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা। খাজানার বিশেষ রিক্রিয়েশন জোনটাও ভালো লাগবে যে কারও। খোলা আকাশের নিচে বসে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। সঙ্গে জিবে জল আনা পদ হলে তো কথাই নেই। মেতে ওঠা যাবে সবান্ধব আড্ডায়। এবার আরও সংযোজিত হয়েছে লাইভ কিচেন। অভিষেক মনে করেন, এটাই এখন খাজানার অতিথিদের কাছে মূল আকর্ষণ হয়ে উঠবে। নিজের অর্ডার করা ডিস তৈরির প্রক্রিয়াটাও দেখা যাবে স্বচক্ষে। তিনি আরও জানালেন, বিভিন্ন পদের সংযোজনে কেবল রসনাবিলাসকেই ঋদ্ধ করা হয়নি; বরং ভারতের বিভিন্ন জনপ্রিয় পথখাবারকে নতুন মাত্রায় উপস্থাপনের প্রয়াস পেয়েছে খাজানা। একেবারে শুরু থেকেই খাজানায় আছে ভারতীয় শেফরা। এবারও তার ব্যত্যয় ঘটছে না। বরং এর মেনুকে গ্রহণযোগ্য, সময়োপযোগী ও উপভোগ্য করতে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ পরামর্শ, বললেন অভিষেক। এখানে এখন একসঙ্গে বসে অন্তত দেড় শ অতিথি রসনাস্বাদ উপভোগ করতে পারবেন। আর তাঁদের সেবা দিতে প্রস্তুত আছে জনা পঞ্চাশেক প্রশিক্ষিত কর্মী।আসন্ন রোজাকে সামনে রেখে বিশেষ আয়োজন থাকবে খাজানায়। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের খাবারদাবার নিয়ে ভবিষ্যতে ফুড ফেস্টিভ্যাল করার পরিকল্পনার কথা সূচনাসন্ধ্যায় জানালেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অভিষেক সিনহা। ছবি: খাজানা
4
2
গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই মুহূর্তে বলিউডে সবচেয়ে আলোচিত দম্পতি তারাই। আর তাদের জুটি বাঁধার ঘটনাটি ভারতের বিশাল বিজ্ঞাপন বাজারেও ফেলবে বড় প্রভাব। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মোট সম্পত্তি, তাদের কাজের উপর বিনিয়োগ, তাদের বাজার দর। সব মিলিয়ে হিসাব করলে এই দম্পত্তির মোট সম্পদ দাঁড়াবে ৮৩৯ কোটি রুপি। কিন্তু আলিয়া আর রণবীরের মধ্যে কে অন্য জনের চেয়ে এগিয়ে? রণবীরের সম্পত্তি এবং বাজার দরের হিসাব-অভিনেতার ঝুলিতে আছে বহু হিট ছবি। তার ফলে বাড়তে বাড়তে তার পারিশ্রমিক এখন পৌঁছে গিয়েছে ছবি প্রতি ৫০ কোটি রুপি। এছাড়াও বহু ধরনের বিজ্ঞাপনের কাজও করেন রণবীর। এক একটি বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় ৬ কোটি রুপি করে নেন। রণবীরের বাড়ির দামও প্রায় ৩০ কোটি রুপি। সব মিলিয়ে প্রায় ৩৩০ কোটি রুপির মালিক রণবীর কাপুর। আলিয়ার সম্পত্তি এবং বাজার দরের হিসাব-আলিয়া এই মুহূর্তে বলিউডের অভিনেত্রীদের মধ্যে একেবারে প্রথম দিকে রয়েছেন। এক একটি ছবির জন্য ১৫ কোটি রুপি কাছাকাছি তিনি নেন। আলিয়ার হাতেও প্রচুর বিজ্ঞাপনের কাজ। এক একটি বিজ্ঞাপনে এক এক দিনের কাজের জন্য তিনি নাকি ২ কোটি রুপি কাছাকাছি নেন। বেশ কিছু দামি গাড়িও রয়েছে আলিয়ার সংগ্রহে। সব মিলিয়ে প্রায় ৫১৭ কোটি রুপির মালিক আলিয়া ভাট। আলিয়া ও রণবীরের জন্য বিজ্ঞাপনের বাজারে নেতিবাচক ফলও বয়ে আনতে পারে। ভারতের বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার মনে করেন, কোনো বিজ্ঞাপনে যদি আলিয়া-রণবীর দুজনই কাজ করেন, তাহলে প্রযোজকেরা এই জুটির কাঙ্ক্ষিত পারিশ্রমিক বিনা বাক্যব্যয়ে মেনে নেওয়ার বদলে দেনদরবারেও নেমে যেতে পারে। রণবীরের আয় আলিয়ার তুলনায় কম হতে পারে, তবে জনপ্রিয়তার দিক থেকে রণবীর মোটেও পিছিয়ে নেই বলে মনে করেন ভারতীয় সিনেমাবিশ্লেষক কোমল নেহতা। সূত্র: হিন্দুস্তান টাইমস। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
2
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৪ মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি পদে দৈনিক আমার বাংলার প্রধান সম্পাদক আরিফ সোহেল এবং এটিএন নিউজের যুগ্ম-বার্তা সম্পাদক সাহাদাৎ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্নাকে দ্বিতীয় বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন- এস এম আবুল হোসেন (আমার বাঙলা), রাজু আহমেদ (জিটিভি), জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), নাছির উদ্দিন আহমেদ জুয়েল (বিক্রমপুর খবর ডটকম), জুবায়ের আহমেদ নবীন (বাংলাদেশ জার্নাল), মিল্টন আনোয়ার (৭১ টিভি), অহিদুল ইসলাম (৭১ টিভি), মাহে আলম জেমস (এশিয়ান টিভি), শফিক সাফি (কালেরকণ্ঠ), রুমেল খান (জনকণ্ঠ) ও আলী তালুকদার (নিউজ ২৪)। এর আগে বিদায়ী সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ফরিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর প্রমুখ। বিডি প্রতিদিন/আবু জাফর
6