text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাবেক প্রেমিকের ছুড়িকাঘাতে সালমা আক্তার (৩০) নামে এক প্রেমিকা নিহত হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া (৪০) নামে আরেক প্রেমিক আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিবগঞ্জ বাজারের মজিবরের মেয়ে সালমার সাথে দুদু মিয়া ও সালামের প্রেমের সম্পর্ক ছিল। সালামের সাথে সম্পর্ক ছিন্ন করে দুদু মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সালমা। রাতে দুদু ও সালমা শিবগঞ্জ যাওয়ার পথিমধ্যে সালাম তাদের উপর হামলা করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সামলার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুদু আহত হয়। পরে স্থানীয়রা আহত দুদু মিয়াকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করে। ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, প্রেম ঘটিত কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। | 6 |
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বীর মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা 'লজ্জাজনক' বলে মনে করে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নাম গেজেটভুক্তির জন্য অর্থমন্ত্রী 'ভুয়া' তথ্য দিয়ে আবেদন করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে 'জালিয়াতির' মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অন্তর্ভুক্তির চেষ্টার দায়ে অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে বিএনপি। গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে অর্থমন্ত্রীর আবেদন বাতিল হওয়া নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দলের স্থায়ী কমিটির ১০ জন সদস্য অংশ নেন। বৈঠকের আলোচনা ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবির বিষয়টি গতকাল গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, একজন মন্ত্রী হিসেবে ভুয়া তথ্য প্রদান করা অপরাধমূলক কাজ। মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের তালিকাভুক্তির প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে দলটি। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি। | 6 |
ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী আত্মসমর্পণ করে জামিনের পেয়েছেন। জামিন দেওয়া হয়েছে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকেও। রবিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন। এর আগে ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার। ওই দিন নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নাসির, তামিমাসহ তিন আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান। এরপর মামলার বাদি ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসানের পক্ষে তার আইনজীবী ইশরাত জাহান তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত তাদের ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ। এ দুজনের পাশাপাশি অবৈধ বিয়েটিতে তামিমার মা সুমি আক্তারকেও দোষী বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গত ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাবস্থায় নাসিরকে বিয়ে করেছেন তামিমা, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তামিমাকে প্রলুব্ধ করে নাসির নিজের কাছে নিয়ে গেছেন। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরম মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি। মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর ডিভোর্স পেপার ছাড়াই বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলাটি করেন রাকিব। | 12 |
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে পৌরসভার নতুন বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 6 |
করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় এ বছর চীনের চান্দ্র নববর্ষের ছুটি বাড়ানো হয়েছিল। সেই ছুটি শেষে গতকাল চীনের অনেক কারখানায় কাজ শুরু হলেও অনেক কারখানা এখনো খোলেনি। বলা বাহুল্য, এই ছুটির কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে, যার প্রভাব পড়ছে চীনের অর্থনীতিতে। কারখানা বন্ধ থাকায় অনেক বড় বড় গাড়ি কোম্পানির যন্ত্রাংশে টান পড়েছে। অ্যাপল ফোনের সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, অনেক কোম্পানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা উঠে গেলেও অনেক বড় কারখানা এখনো বন্ধ। অ্যাপলের অন্যতম বৃহৎ সরবরাহকারী ফক্সকনের বৃহত্তম চীনা কারখানা এখনো খোলেনি। শেনঝেনের লংহুয়ায় এই কারখানা অবস্থিত।এই শহর কর্তৃপক্ষ বলেছে, স্বাস্থ্য কর্মকর্তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই কারখানা খুলবে না। গত সপ্তাহে ফক্সকন কারখানা চালুর অনুমতি চেয়ে পীড়াপীড়ি করেছে। কর্তৃপক্ষ বলেছে, তাদের লাখ লাখ কর্মী সংক্রমণ ঠেকাতে মুখোশ ব্যবহার করবেন। এ ছাড়া তাঁদের নিয়মিতভাবে তাপমাত্রা পরীক্ষা করা হবে। নিশান ও পিএসএর মতো গাড়ি কোম্পানিগুলো বলেছে, শুক্রবার পর্যন্ত তাদের কারখানা বন্ধ থাকবে। অন্যদিকে ভক্সওয়াগন, বিএমডব্লিউ, টয়োটা ও হোন্ডার মতো কোম্পানিগুলো বলেছে, আগামী সপ্তাহে তাদের কারখানা খুলবে। একই সঙ্গে ফরাসি গাড়ি কোম্পানি ভ্যালিও বলেছে, উহানে তাদের যে তিনটি গাড়ি কারখানা আছে, সেগুলো ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে বৈশ্বিক গাড়িশিল্পে। যে হুবেই প্রদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব প্রথম দেখা গেছে, সেই শহর এখন রীতিমতো বন্ধ। হোন্ডা, জেনারেল মোটরস, ডংফেং মোটর-সবার কারখানা আছে এই প্রদেশে। এদিকে দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানি প্রথম কোম্পানি হিসেবে চীনের বাইরেও কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, ভাইরাসের কারণে চীনে তাদের কারখানা বন্ধ থাকায় অন্যান্য দেশের কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে তারা। চীন থেকে যন্ত্রাংশ আসছে না বলে কোরিয়ার হুন্দাই কোম্পানি প্রথম কোম্পানি হিসেবে চীনের বাইরে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে ফিয়াট ক্রাইসলারও বলেছে, চীন থেকে যন্ত্রাংশ আসছে না বলে ইউরোপে তাদের কারখানা বন্ধ রাখতে হবে। ভারতের সুজুকিও বলেছে, চীন থেকে যন্ত্রাংশ আসছে না বলে ভারতে কারখানা বন্ধ রাখতে হতে পারে। বাণিজ্যযুদ্ধ ও ব্রেক্সিটের মতো রাজনৈতিক কারণে বিশ্বায়ন এমনিতেই ধাক্কা খাচ্ছে। পাশাপাশি এই ধরনের রোগের প্রকোপ বেড়ে যাওয়াও বিশ্বায়নের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন অনেকে। বিবিসির এই সংবাদের পরিপ্রেক্ষিতে অনেক পাঠক মন্তব্য করেছেন, বিশ্বায়নের কথা ভুলে এখন সবাইকে নিজ দেশে উৎপাদন করতে হবে। এ ধরনের রোগের প্রকোপ বিশ্বায়নকে অসম্ভব করে তোলে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। চীনে রোগ ঠেকাতে রোবট কিছু চীনা প্রযুক্তি সংস্থা বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে। এতে ব্যবহারকারীরা জানতে পারবেন, তাঁরা যে বিমানে উঠেছেন বা ট্রেনে চেপেছেন, তাতে কোনো ভাইরাস-আক্রান্ত রোগী সফর করেছেন কি না। গুয়াংঝৌয়ের একটি বাজার এলাকায় আবার যন্ত্রমানব নিয়োগ করা হয়েছে। কেউ মাস্ক পরে না হাঁটলেই বকা দিচ্ছে সেই রোবট। বেইজিংয়ের কোনো কোনো হাউজিং কমিটি ডেটা ট্র্যাকিং শুরু করেছে। এমনই একটি কমিটি জানিয়েছে, তাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ২ হাজার ৪০০ লোক থাকেন। প্রত্যেকের গতিবিধি নজরে রাখা হচ্ছে। বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার চীন। বিশ্বের উৎপাদন কারখানা। ফলে সেই কারখানা কত দিন এভাবে বন্ধ রাখা যাবে, তা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।খবর বিবিসি | 0 |
উর্মিলা শ্রাবন্তী কর। মডেল-অভিনেত্রী। বৈশাখী টেলিভিশনে আজ রাতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'শান্তিপুরীতে অশান্তি'। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- গল্প ও চরিত্রের দিক থেকে আগের নাটকগুলোর চেয়ে 'শান্তিপুরীতে অশান্তি' ধারাবাহিকটি কতটা আলাদা? আমরা সাধারণত যে ধরনের নাটকে অভিনয় করি তা কোনো না কোনো সমাজের গল্প নিয়ে করা হয়। এটি একটু ব্যতিক্রম। রাজধানী ঢাকার একটি বাড়ির নাম শান্তিপুর। অপার শান্তির আশায় এমন নাম দেওয়া হয় বাড়িটির। এ বিশাল বাড়ির মালিক দু'জন। রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী হলেও কেউ কারও ধার ধারে না। প্রত্যেকেরই আলাদা ফ্ল্যাট, আলাদা ভাড়াটিয়া। স্বামী-স্ত্রীর সম্পর্ক সাপেনেউলে। তাদের চিৎকার-চেঁচামেচিতে শান্তিপুরী রূপ নেয় অশান্তিপুরীতে। এভাবে এগিয়ে চলে গল্প। নাটকটির নির্মাতা সকাল আহমেদ জানান, সমাজের কিছু বাস্তবতার দৃশ্যপট ফুটে উঠেছে এর পরতে পরতে। এতে আমি একজন ঝগড়াটে মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা আমার জন্য সত্যিই নতুন অভিজ্ঞতা বটে। নাটকটির দর্শকের প্রতিক্রিয়া কেমন? বেশ অনেকদিন ধরে নাটকটি প্রচার হচ্ছে। এখন দর্শকদের কাছ থেকে ভালো ভালো মন্তব্য পাওয়ায় মনে হচ্ছে, চরিত্রটি পর্দায় যেভাবে তুলে ধরতে চেয়েছি, তা কিছুটা হলেও পেরেছি। নাটকের বিনোদনের পাশাপশি কিছু বক্তব্যও তুলে ধরেছেন, যা দর্শকের ভালো লেগেছে। নতুন কাজের কী খবর? সম্প্রতি হিমু আকরামের পরিচালনায় 'আব্দুল মতিনের বিরাট ইতিহাস' নাটকে অভিনয় করেছি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আ খ ম হাসান। এ ছাড়া পূজা উপলক্ষে আনিসুর রহমান মিলনের বিপরীতে 'মায়ের আশীর্বাদ' নাটকে অভিনয় করেছি। এটি আজ ইটিভিতে প্রচার হবে। পাশাপাশি নতুন একটি বিজ্ঞাপনেরও মডেল হয়েছি। এখন ওয়েব সিরিজে আপনাকে খুব একটা দেখা যায় না। এর কারণ কী? আমার কাছে ওয়েব সিরিজকে নাটক বা মিউজিক ভিডিওর মাঝামাঝি কিছু মনে হয়। যে জন্য ওয়েব সিরিজে অভিনয় করতে চাই না। আমি চাই নাটকই মানুষ বেশি দেখুক। হ্যাঁ,ইদানীং দর্শক ওয়েব সিরিজের দিকেও ঝুঁকছে। আর ওয়েব সিরিজের কারণে টিভি নাটকের দর্শকও মনে হয় কমে যাচ্ছে। আজ বিজয়া দশমী। এ বিশেষ দিনটিতে কী পরিকল্পনা করছেন? ছোটবেলায় পুজোর দিনগুলো ছিল বেশ আনন্দময়। এ উৎসব এলেই শৈশবের স্মৃতিতে হারিয়ে যাই। গত দু'বছর থেকে পূজার আনন্দে ভাটা পড়েছে। কারণ দু'বছর আগে আমার বাবা পূজার আয়োজনের মধ্যেই মারা গেছেন। এ কারণে পূজা আমার কাছে একদিকে আনন্দ, অন্যদিকে বিষাদের। পূজায় ঢাকায় থাকার ইচ্ছা রয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে ঘুরব। উৎসবে আলতা-সিঁদুর আর লাল-সাদা শাড়িতে নিজেকে সাজাতে যেমন ভালো লাগে, তেমনি বন্ধু-বান্ধবদের সঙ্গে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াতে ভালো লাগে। মা কলকাতা থেকে আমার জন্য একটি শাড়ি এনেছেন। দশমীতে মায়ের দেওয়া শাড়ি পড়ে ঘুরব। এ ছাড়া টিভি আয়োজনেও হাজির হবো। এনটিভির নিয়মিত আয়োজন 'শুভ সন্ধ্যা'য় আজ অতিথি হিসেবে থাকছি। এ অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করব। | 2 |
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১২৪৭তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনজুরুর রহমান রীমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় সুদীর্ঘ ৫৩ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন মনজুরুর রহমান। তিনি কুমিল্লার চিওড়া গ্রামের কাজী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং একজন সফল টি প্ল্যান্টার ছিলেন। | 0 |
কয়েক বছর ধরেই আকর্ষণীয় সব মডেল বাজারে এনে গাড়িপ্রেমীদের কাছে নিজেদের অবস্থান ধরে রেখেছে দক্ষিণ এশিয়ার মাধ্যে জনপ্রিয় গাড়ি কোম্পানি মাহিন্দ্রা। এবারও নতুন এক মডেলের গাড়ি আনছে ভারতীয় এ কোম্পানি। আগামী অক্টোবরেই নতুন মডেলের গাড়িটি লঞ্চ করার ঘোষণা দিয়েছে তারা। মনে করা হচ্ছে গাড়িপ্রেমীদের কাছে এ গাড়ি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে। খবর পিটিআই। মাহিন্দ্রার নতুন গাড়ি থর লঞ্চ বাজারে ছাড়া হবে আগামী ২ অক্টোবর। জানা গেছে, এ গাড়ির এএক্স ও এলএক্স সিরিজ লঞ্চ করা হবে ক্রেতাদের জন্য। গত শনিবার গ্রাহকদের সামনে নতুন প্রজন্মের মাহিন্দ্রা থর উপস্থাপন করা হয়েছে। ছোট্ট এবং মজবুত হওয়ায় এই গাড়ি দুর্গম জায়গায়ও ব্যবহার করা সহজ হবে। ছয়টি রঙে গাড়িটি পাওয়া যাবে। সেগুলো হচ্ছে রেড রেজ, মিস্টিক কপার, নেপলি ব্ল্যাক, অ্যাকুয়াম্যারিন, গ্যালাক্সি গ্রে এবং রকি বিয়েজ। ফলে এই গাড়ি সহজেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। এতে রয়েছে এলইডি হেডল্যাম্প। এটি গাড়ির লুকটি বেশ আকর্ষণীয় করে তুলবে। এছাড়া এ গাড়ির পেছনেও রয়েছে এলইডি লাইট। এছাড়া এই গাড়ির চাকা অপেক্ষাকৃত উন্নত মানের। ফলে যেকোনো দুর্গম জায়গায় যাওয়া যাবে। চাকার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ মনে করা হচ্ছে কার্যত অ্যাডভেঞ্চারের জন্য আনা হচ্ছে এই গাড়ি। এ গাড়ির ভেতরটি যথেষ্ট আরামদায়ক। সিটগুলো অপেক্ষাকৃত বড়। ফলে আরোহীদের খুব একটা অসুবিধা হবে না। পাশাপাশি পা ছড়িয়ে রাখার মতো যথেষ্ট জায়গা রয়েছে এতে। কোনো রকম সমস্যা হবে না। এছাড়া এতে রয়েছে ৭ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট। এছাড়া রয়েছে গাড়ির ক্লাইমেট কন্ট্রোল করার সুবিধা। এমনকি রিমোট লক থেকে শুরু করে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ পার্কিং সেন্সর ও স্পিড সতর্কতার সুবিধা। পাশাপাশি রয়েছে এতে অধিক উন্নত মানের ইঞ্জিন। মোটামুটিভাবে জানা যাচ্ছে, ভারতের বাজারে এ গাড়ির দাম শুরু হতে পারে ১০ লাখ রুপি থেকে। | 11 |
বঙ্গবন্ধুকে হারালেও তাঁর আদর্শ ও নীতিকে হারাইনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।আলোচনা সভার সভাপতি নিখিল কুমার চাকমা বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছি। আমরা বঙ্গবন্ধুকে হারালেও তাঁর আদর্শ ও নীতিকে হারাইনি। তাঁরই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে বাংলাদেশ এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে।'আলোচনা সভায় আরও বক্তব্য দেন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য (বাস্তবায়ন) মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য (পরিকল্পনা) মো. জসীম উদ্দিন, মিশ্র ফল চাষ প্রকল্পের পরিচালক মো. সফিকুল ইসলাম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন। আরও বক্তব্য দেন রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, টেকসই সামাজিকসেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক নিলুফার নাজনীন, উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা। | 6 |
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সারা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ আহ্বান জানান তিনি। খবর এএফপির। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বরিস জনসন জাতিসংঘের অধিবেশনে বলেন, 'বিশ্ব এখন একটি সংকটময় মুহূর্তে রয়েছে। আমরা আমাদের আবাসস্থল এবং নিজেদের যে ক্ষতি করছি, তার দায়িত্ব অবশ্যই আমাদের নিতে হবে।' জলবায়ু পরিবর্তন রোধে আগামী নভেম্বরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোয় সম্মেলনে বসবেন বিশ্বনেতারা। বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ২৬-এর আগে বিশ্বনেতাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করলেন বরিস জনসন। বরিস জনসন সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হবে তা অপূরণীয়। তিনি বলেন, 'আমরাই পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছি। তবে এ বসবাস অনুপযোগিতা শুধু আমাদের জন্য নয়, অন্যান্য প্রাণীর জন্য অনুপযোগী হয়ে উঠেছে পৃথিবী।' এ কারণেই গ্লাসগোর সম্মেলন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এদিকে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমাতে কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদন বন্ধে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বরিস জনসন। যদিও জলবায়ু পরিবর্তন রোধে এ প্রতিশ্রুতি দেশগুলো আগেই দিয়েছিল, তারপরও বিষয়টি সামনে এনেছেন বরিস জনসন। এ জন্য নিজ দেশের কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও বনভূমি সংরক্ষণের বিষয়কে সামনে এনেছেন তিনি। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে, তা-ও খারিজ করেন তিনি। তিনি আরও বলেন, 'আমি ঠিক সেই ধরনের কোনো পরিবেশবাদী নই, যিনি মানবতা নিয়ে বাড়াবাড়ি করে একধরনের সুখ অনুভব করবেন।' বরিস বলেন, 'পরিবেশবাদীদের আন্দোলনকে আমি পুঁজিবাদবিরোধী কোনো আক্রমণ হিসেবে দেখি না।' | 3 |
এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে দেড় লাখের বেশি সৈন্য সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, যেকোনও এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এদিকে, রাশিয়া সম্প্রতি সীমান্ত থেকে সৈন্য প্রত্যহারের ঘোষণা দিলেও এর দৃশ্যমান কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ ইউক্রেন ও ন্যাটোসহ পশ্চিমা দেশগুলোর। সৈন্য প্রত্যাহার না করে রাশিয়া বরং সীমান্তে সেনা বাড়িয়েছে এবং গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা পশ্চিমাদের। ইউক্রেনে প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যতই আপত্তি করুক, তার দেশ ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা কখনওই ত্যাগ করবে না। এদিকে, উদ্ভূত পরিস্থিতে রাশিয়ার সঙ্গে জরুরি গুরুতর সংলাপে বসতে চায় জি-৭ ভুক্ত দেশগুলো। উল্লেখ্য, জি-৭ হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নত সাতটি দেশের জোট। এক নজরে চিনে নিন জি-৭ভুক্ত দেশগুলো: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম | 3 |
কুমিল্লার চৌদ্দগ্রামে গোয়াল ঘরে হাত-পা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আমির হোসেন (৪৫) নামের এক দুধ বিক্রেতাকে আটক করেছে স্থানীয়রা। শনিবার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আমির জয়মঙ্গলপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, ধর্ষণের ঘটনায় স্থানীয়রা এক দুধ বিক্রেতাকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মেডিকেল রিপোর্টে জানা যাবে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন কিনা। বর্তমানে অভিযুক্ত আমির হোসেন পুলিশের কাছে আটক রয়েছে। বিডি-প্রতিদিন/মাহবুব | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয় লাভ করেও শপথ নিতে পারেননি জায়েদ খান। আপিল বোর্ডে তার প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী অভিনেত্রী নিপুণ আক্তার। এবার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আবেদনটি জমা পড়েছে। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত নেয় নির্বাচনের আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জানান, 'নির্বাচনী বিধি অমান্যের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।' বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
আশুলিয়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। পরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী। আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের দেওয়ান। এছাড়াও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগ, ধামসোনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হারুন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শেষ হয়। বিডি প্রতিদিন/এমআই | 6 |
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী ও স্থানীয় প্রতিনিধি মাজেদুর রহমানের বিরুদ্ধে দ:বি: ৫০০/৩৪ ধারায় মানহানী মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের আহবায়ক মঞ্জুর মোর্শেদের(ইনকিলাব)সভাপতিত্বে ও সদস্য সচীব ভবতোষ চৌধুরী নুপুর(এটিএন নিউজ) এর পরিচালনায় প্রতবাদ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম (যুগান্তর), সাবেক সভাপতি শহিদ-ই হাসান তুহিন(যায়যায়দিন), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মো: সেলিম(ভোরের কাগজ), সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন সজল(মানবজমিন), সাবেক সাধারন সম্পাদক কাজী সাব্বির আহম্মেদ দীপু(সমকাল), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোনিয়া হাবিব লাবনী (বাংলাভিশন), নির্বাহী সদস্য সেতু ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), একে আজাদ মুন্না(চ্যানেল২৪), মামুনুর রশীদ খোকা (আমাদের সময়), মো: মাহাবুবুর রহমান(আমারদেশ), মাহাবুব আলম বাবু(আমাদের সমায়), সুমন ইসলাম(জনতা), লাবলু মোল্লা(বাংলাদেশ প্রতিদিন), মো: জসিম উদ্দিন (একাত্তরটিভি), মঈনউদ্দিন সুমন (এনটিভি), সূজন হায়দার জনি(দেশটিভি), মাসুদুর রহমান(ডেইলী সান), মো: গোলজার হোসেন(দিনকাল), শেখ মো: রতন(মাইটিভি), আরাফাত বাবু(সকালের খবর), জাহাঙ্গির হোসেন আকাশ( নিউএইজ), নুরুন্নবী মুন্না(এসএটিভি), শিহাবুল হাসান (চ্যানেল-নাইন), কে এন ইসলাম বাবুল(এশিয়ানটিভি), নাদিম মাহামুদ(আমাদের অর্থনীতি), মো: জুয়েল হোসেন(ভোরের ডাক), মো: জুয়েল, আবু হানিফ রানা (আমার সংবাদ), জেলা ফটোজার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো: জাফর, সাধারন সম্পাদক সুমিত সরকার সুমন, কোষাধ্যাক্ষ্য রাজীব হোসেন বাবু প্রমুখ। বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন | 6 |
বৈশ্বিক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তবে তিনি একা নন, অভিজিতের সঙ্গেই নোবেল জিতেছেন তার স্ত্রী এস্তার দুফলো। এই দম্পতির সঙ্গে মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার এর নামও যুক্ত হয়েছে। ভারতীয় অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেনের ছাত্র ছিলেন অভিজিৎ। অর্থনীতিতে অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেলেন তিনি। অন্যদিকে অভিজিতের স্ত্রী ফরাসী ও মার্কিন নাগরিক এস্তার দুফলো হলেন গত ৫০ বছরে দ্বিতীয় নারী যিনি অর্থনীতিতে নোবেল পেলেন। তবে অর্থনীতিতে নোবেল জয়ীদের মধ্যে দুফলোই সর্বকনিষ্ঠ। তিনি প্যারিসে ইতিহাস ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন। খবর বিবিসি'র অভিজিতের জন্ম ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে। তবে কলকাতার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় অভিজিতের জন্ম হয়। অভিজিৎ ব্যানার্জির মা নির্মলা ব্যানার্জিও কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক ছিলেন। ১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেনঅভিজিৎ ব্যানার্জি। পরে তিনি ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। অভিজিৎ এখন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতেকাজ করছেন, যা এমআইটি নামে বিশ্বে বহুলভাবে পরিচিত। সেখানে তিনি ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর হিসেবে অর্থনীতি পড়ান। অভিজিতের স্ত্রী এস্তার দুফলোও এমআইটিতে কাজ করেন। | 3 |
নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মন্দিরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। তবে কে বা কারা মূর্তিটি চুরি করেছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ। মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, গতকাল রোববার পূজার সময় রাধাগোবিন্দের দুটি বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে শয়নকক্ষে রাখা হয়। আজ ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষের দরজা ভাঙা এবং রাধাগোবিন্দের আসন দুটি খালি পড়ে থাকতে দেখেন তিনি। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে আজ সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, মন্দিরের সিসিটিভির ফুটেজে ভোরের দিকে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। তিনি মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শয়নকক্ষ থেকে রাধাগোবিন্দের দুটি বিগ্রহ মূর্তি নিয়ে গেছেন। সকালে মন্দিরের পুরোহিত তাঁকে ঘটনাটি জানান। এরপরই তিনি বিষয়টি সুধারাম থানার-পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভির ফুটেজ জব্দ করে নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার সকালে তিনি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। | 6 |
জাতীয় বেতন স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত না করায় ২১ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।
মঙ্গলবার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আশ্বাস না পাওয়ায় মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন তারা। তবে সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে সেখানে বসেই শিক্ষক সমিতির মহাসচিব মোকলেছুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করে।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কাজী রুহুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, মওলানা নজরুল ইসলাম হিরণ, সাগর আহমেদ শাহীন, মওলানা শাহজাহান, তাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক স্কুল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন উন্নতি হতে হতে ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণ করে। কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ায় বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন।
| 6 |
নারায়ণগঞ্জের সিটি নির্বাচন দেখতে এসে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, 'ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত বেশি খুশি হব। আমাদের বিদায়লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি এখানে এসেছি।' আজ রোববার দুপুর ১২টার পর নারায়ণগঞ্জ সিটির আদর্শ স্কুল কেন্দ্রে আসেন মাহবুব তালুকদার। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, 'এখন আমি কিছু বলব না। চারটার পর মন্তব্য করব।' প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার অধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগে এ কমিশনের অধীনে নারায়ণগঞ্জের সিটির ভোটটি হচ্ছে। আজ সকাল আটটা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। একটানা এ ভোট গ্রহণ হবে বিকেল চারটা পর্যন্ত। এ ভোট গ্রহণ হচ্ছে ইভিএমে। ইতিমধ্যে নির্বাচনের মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোট দিয়েছেন। দুই প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। দুজনই ভোট সুষ্ঠু হচ্ছে বলেও গণমাধ্যমকে বলেছেন। আজ দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, 'সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি।' আজ জেলা প্রশাসক এও বলেন, কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী ভোট নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি। | 9 |
সেবা নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এবার পুরোনো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের টাকা চাইল যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয় (আরজেএসসি)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বকেয়া ভ্যাট পরিশোধের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত যেসব প্রতিষ্ঠান বিভিন্ন সেবা নিয়েছে, সেসব প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা মাশুল নেওয়া হলেও কোনো ভ্যাট নেওয়া হয়নি। অতি শিগগির ভ্যাট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর। ওই সময়ে (২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ অর্থবছর) পুরোনো ভ্যাট আইন চালু ছিল। সেই আইন অনুযায়ী, এ দপ্তরের যেকোনো সেবার বিপরীতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ হয়। যেসব প্রতিষ্ঠান বকেয়া ভ্যাট পরিশোধ করবে না, ওই সব প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের কোনো সেবা নিতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ বিষয়ে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট আপত্তির কারণে এখন বকেয়া ভ্যাট চাওয়া হয়েছে। যাঁদের কাছে বকেয়া ভ্যাট পাওনা আছে, তাঁরা পরবর্তী সেবা নেওয়ার আগে যেকোনো সময়ে এই বকেয়া ভ্যাট দিতে পারবেন। | 0 |
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তামিম ইকবালকে পাওয়া যাবে না আগেই জানা ছিল। মুশফিকুর রহিমের খেলাও অনিশ্চিত। এখন জানা গেল লিটন দাসও থাকছেন না এই সিরিজে। তবে চোটের জন্য নয়, এই ওপেনার ব্যাটসম্যান এই সিরিজ মিস করছেন পারিবারিক কারণে।ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করেছেন লিটন দাসের না খেলার বিষয়টি। তিনি আজকের পত্রিকাকে বলেছেন, 'পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ায় আজই জিম্বাবুয়ে থেকে দেশের উদ্দেশে রওনা দিচ্ছে লিটন। তাই অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা হচ্ছে না।'বিসিবির একটি সূত্র জানিয়েছে, ২৯ তারিখ দলের সঙ্গে জিম্বাবুয়ে থেকে ফেরার কথা ছিল লিটনের। অস্ট্রেলিয়া সিরিজের জন্য দেশে ফিরেই পুরো দলকেই হোটেলের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে হবে। কিন্তু দেশে ফিরে পরিবারকে সময় দিতে হওয়ায় জিম্বাবুয়েতে জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যাওয়া লিটন নতুন করে জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারবেন না। মুশফিকের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় লিটনেরও অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না।জিম্বাবুয়েতে গিয়ে চোটে পড়ায় প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামলেও ব্যাটিং করা হয়নি। এরপর সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টিতেও বাইরে ছিলেন এই ওপেনার। দলের সঙ্গে থেকে চোট কাটানোর পাশাপাশি অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলারও। তবে পরিবারের এক সদস্যের অসুস্থতা পাল্টে দিল সব পরিস্থিতিই।৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তামিম-মুশফিকের পর লিটনকে হারিয়ে বলতে গেলে বেশ বিপদেই পড়ল বাংলাদেশ। | 12 |
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের প্রধান ফটক থেকে এক নিরাপত্তাকর্মীকে আটকের দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভাষ্য, তাঁর কাছে এক বোতল ফেনসিডিল পাওয়া গেছে। পরে ওই নিরাপত্তাকর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই নিরাপত্তাকর্মীকে আটক করা হয় বলে শিক্ষার্থীরা জানান। তাঁর নাম জাহিদুর রহমান (২৬)। তিনি প্রায় তিন বছর ধরে উপাচার্যের ডরমিটরিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, গত ১৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে। এ দাবিতে গত বুধবার দুপুর থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে রোববার রাতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে মানবপ্রাচীর তৈরি করে ভেতরে কাউকে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে সোমবার রাতেও শিক্ষার্থীরা মানবপ্রাচীর তৈরি করেছিলেন। ওই শিক্ষার্থীরা আরও জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে ওই নিরাপত্তাকর্মী এক শিক্ষকের ওষুধ আনার কথা বলে উপাচার্যের বাসভবনের ভেতর থেকে বাইরে আসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে একটি বাক্সের ভেতরে করে ওষুধ নিয়ে যাওয়ার পথে শিক্ষার্থীরা ওষুধ দেখতে চান। এ সময় বাক্সের ভেতরে ফেনসিডিলের বোতলটি পাওয়া যায়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, উপাচার্যের বাসভবনের প্রবেশ ফটকে থেকে এক তরুণকে আটক করে ফেনসিডিলসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। আটক নিরাপত্তাকর্মীকে সিলেটের জালালাবাদ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেছেন পুলিশের এই কর্মকর্তা। | 6 |
জার্মান চ্যান্সেলর হিসেবে বিদায়ের আগে সংসদে করোনাভাইরাস মহামারি সম্পর্কে আবারও সতর্ক করে দিলেন অ্যাঞ্জেলা মার্কেল। এদিকে, জার্মানিতে ডেল্টা সংস্করণের অনুপাত প্রতি সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়ে উঠছে। জার্মানিতে করোনা সংকটের শুরু থেকেই চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সতর্কবাণী ও পূর্বাভাস যথেষ্ট গুরুত্ব পেয়ে এসেছে। তার বিজ্ঞান-ভিত্তিক মূল্যায়ন প্রায় প্রতিটি ধাপেই সত্য প্রমাণিত হয়েছে। তার মতে, পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। তাই বিবেচনাবোধ কাজে লাগিয়ে কিছু অবস্থায় মাস্ক পরা, দূরত্ব বজায় রাখার মতো নিয়ম চালিয়ে যাওয়া জরুরি বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে আবার করোনার ডেল্টা সংস্করণ সম্পর্কে সতর্ক করে দেন মার্কেল। তিনি বলেন, যে সব দেশে ডেল্টা ভেরিয়েন্টের অনুপাত বেড়ে গেছে, সেখানে সংক্রমণের হারও বেড়েছে। সেই সাবধানবাণীর ভিত্তিতে জার্মানিকেও এমন অবস্থা এড়াতে যথেষ্ট উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। চলতি বছরের গ্রীষ্মের মধ্যে জার্মানির সব মানুষ করোনা টিকার কমপক্ষে একটি ডোজ নেবার সুযোগ পাবেন বলে অঙ্গীকার করেন তিনি। তিনি অর্থনীতি ও কর্মসংস্থান সংক্রান্ত ইতিবাচক পূর্বাভাষ সম্পর্কেও স্বস্তি প্রকাশ করেন। জার্মানিতে করোনায় আক্রান্তদের মধ্যে ডেল্টা সংস্করণের অনুপাত এরই মধ্যে প্রায় ১৫ শতাংশ ছুঁয়েছে। অর্থাৎ প্রতি সপ্তাহে সেই অনুপাত প্রায় দ্বিগুণ হয়ে উঠছে। এমন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ব্রিটেনের মতো জার্মানিতেও এই ভেরিয়েন্ট কবে পুরোপুরি আধিপত্য বিস্তার করবে, সে বিষয়ে জল্পনাকল্পনা চলছে। সূত্র: ডয়েচে ভেলে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালামারছড়ার ইউনিয়নের ফকিরজুমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল কাদের (৪০) স্থানীয় মোহাম্মদের ছেলে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, কালারমারছড়া বাজারের উত্তর দিক থেকে একটি সিএনজি ফকিরজুমপাড়া প্রবেশ করে। অতর্কিতভাবে গাড়িতে থাকা ব্যক্তিরা রুহুল কাদেরকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় যাওয়ার সময় গুলি করে সিএনজিযোগেই পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রুহুল কাদের বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ মহেশখালী উপজেলা কমিটির বর্তমান সভাপতি। এ ছাড়া তিনি সাবেক ইউনিয়ন যুবলীগের বিগত কমিটির সহসভাপতির দায়িত্বেও ছিলেন।এ দিকে ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মহেশখালী-কুতুবদিয়ার এএসপি মো. জাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাইয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে সেটির অনুসন্ধান করছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, বাকিটা বিস্তারিত জেনে বলব।' | 6 |
কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়ার ঘটনায় ছোট ভাইকে (১২) আটক করেছে র্যাব। আটক কিশোর রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।আজ বুধবার দুপুরে কক্সবাজারের র্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।মেজর মনজুর মেহেদী বলেন, '২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ দুজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়। সেখানে গিয়ে তাঁরা দালালদের নির্যাতনের শিকার হন এবং জেল খেটে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।'মেজর মনজুর মেহেদী আরও বলেন, 'গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলে তাঁর ছোট ভাইকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাইকে আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন ওই মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিকের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোট ভাই আত্মগোপনে ছিল।'মঙ্গলবার আলাউদ্দিনের ছোট ভাইকেও আটক করা হয়। মানবপাচার মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। | 6 |
শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারি উপজেলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রয়েছে চট্টগ্রাম থেকে পার্বত্য জেলাগুলোতে যাওয়ার প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক। প্রতিদিন ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে ৩২টি রুটের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। আর এসব যানবাহনের বেপরোয়া গতিতে প্রতিনিয়তই ঘটে প্রাণহানি। সর্বশেষ গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি বাস বেপরোয়া গতিতে ছুটে এসে তিনজনকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নেই কোনো ফুটওভার ব্রিজ। আর প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে পার হন হাজার হাজার শিক্ষার্থী।চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মনজু আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক হলো চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন তিনটি জেলার ৬০টি সড়ক ও ৩২টি রুটের গাড়ি চলাচল করে। এখানে দুর্ঘটনা এড়াতে হলে ফুটওভার ব্রিজ অথবা স্পিড ব্রেকার দেওয়া উচিত।শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস থেকে শহরে যেতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে রাস্তার অপর পাশে গিয়ে বাসে উঠতে হয়। তিন জেলার বিভিন্ন দূরপাল্লার যানবাহন নিয়মিত চলাচল করা সত্ত্বেও এখানে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় এ দুটি স্থানে হরহামেশাই সড়ক দুর্ঘটনা ঘটছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু সময় পর পর হাত উঁচিয়ে গাড়ি থামিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা রাস্তা পার হচ্ছে। গাড়ি না থামলে দৌড়ে রাস্তা পার হচ্ছেন অনেকেই।ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন আইমন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রতিদিনই প্রায় হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করেন। তাঁদের বাস কিংবা অন্য যে কোনো যানবাহনে ওঠার জন্য রাস্তা পার হতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছরে পদার্পণ করলেও এই স্থানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। এখানে নামে মাত্র একটি স্পিড ব্রেকার আছে যেটি সিনএনজি ছাড়া বড় যানবাহনের গতিরোধের ক্ষেত্রে কার্যকর নয়।প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জাহিদুল হাসান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ খুবই জরুরি এবং আবশ্যকীয়। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটুক সেটিই আমাদের চাওয়া।'হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, 'অধিক পরিমাণ শিক্ষার্থী রাস্তা পার হওয়াসহ বেশ কিছু কারণে এটি দুর্ঘটনা প্রবণ এলাকা। দুর্ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে আমরা কাজ করছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আজও কথা বলেছি। আমরা চেয়েছি এখানে কোনো স্পিড ব্রেকার দেওয়া যায় কিনা, তবে হাইওয়ে আইনে এটা না থাকায় সম্ভব হচ্ছে না। ফুটওভার ব্রিজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।'জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা আজকের পত্রিকাকে বলেন, 'এই মুহূর্তে সেখানে ফুটওভার ব্রিজ করার চিন্তাভাবনা নাই। কেউ আগে দাবিও জানায়নি। বিশ্ববিদ্যালয় যদি চায়, তাহলে আমরা এগোব।'বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড রবিউল হাসান ভূঁইয়া বলেন, 'এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।' | 6 |
দুরন্ত গতিতে একটা অটোরিকশা ছুটছে মাটির রাস্তা ধরে। অবাক করার বিষয় হলো এই অটোরিকশার চালকের আসনে আছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পেছনে দুজন নারী যাত্রী নিয়ে অটোরিকশা চালাচ্ছেন শ্রীদেবীকন্যা। যাত্রীরা চিৎকার করছেন। আর পেছনে একজন দৌড়ে চলছেন অটো ধরে। 'গুড লাক জেরি' সিনেমার শুটিংয়ে এমন দৃশ্য দেখা গেল। ভিডিওটি জাহ্নবী নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভাইরাল হতে সময় লাগেনি মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও। জাহ্নবী কাপুরকে শেষ পর্দায় দেখা গেছে 'গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবিতে। করোনাকালে ছবিটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। ভারতীয় বিমানসেনার প্রথম নারী বিমানচালক গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করেছিলেন জাহ্নবী। আর সে জন্য তিনি বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। এবার তাঁকে দক্ষতার সঙ্গে অটোরিকশা ছোটাতে দেখা গেল। সম্প্রতি নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে জাহ্নবী কাপুরের এক ভিডিও। এই ভিডিওতে জাহ্নবীর পরনে সালোয়ার-কুর্তা, আর দোপাট্টা। হাতে অটোরিকশার হ্যান্ডেল। পেছনে যাত্রী নিয়ে জাহ্নবী রাস্তায় রিকশা চালাচ্ছেন। এই দৃশ্যটি 'গুড লাক জেরি' সিনেমার সেটের। তবে শুটিংয়ের লোকেশন জানা যায়নি। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, 'সিনেমার শুটিং মানেই মজা আর মজা'। জাহ্নবী বর্তমানে এই ছবির শুটিংয়ে ব্যস্ত। সেটের আরও কিছু ছবি আর ভিডিও প্রকাশ্যে এসেছে। আনন্দ এল রাই প্রযোজিত 'গুড লাক জেরি' ছবিটির পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্ত। জাহ্নবী ছাড়া এই ছবিতে আছেন মিতা বশিষ্ঠ, দীপক দোব্রিয়াল, সুশান্ত সিংসহ আরও অনেকে। জাহ্নবীর বলিউডে অভিষেক হয় মারাঠি 'সাইরাত' ছবির রিমেক 'ধড়কে'র মাধ্যমে। এই ছবিতে তাঁর নায়ক ছিলেন ঈশান খট্টর। সিনেমা মুক্তির পর বেশ কিছুদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন জাহ্নবী আর ঈশান। তবে এবার মনে হচ্ছে কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভালো বন্ধুত্ব' হয়েছে এই শ্রীদেবীকন্যার। তাঁকে আরও দেখা যাবে 'দোস্তানা টু', 'তখত' আর 'রুহি-আফজা' ছবিতে। | 2 |
রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৮ কিশোরকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। গণউপদ্রবের অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদেরকে আটক করা হয়। আটকের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে একজন সচেতন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। | 6 |
বয়সটা যেন শুধুই একটা সংখ্যা, যেন শুধু ক্যালেন্ডারেই বাড়ে-এমনটিই দেখিয়েছেন বলিউডের 'মাস্ত মাস্ত' গার্ল রাভিনা ট্যান্ডন। ৪৭ বছর বয়স্ক রাভিনা ট্যান্ডন নিজের নতুন ঝলক দেখালেন আবার। বহুল প্রতীক্ষিত 'কেজিএফ-চ্যাপ্টার ২'-তে অন্যতম চরিত্র 'রামিকা সেন' হিসেবে তাঁর লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।তবে তার আগেই নেটফ্লিক্সের আগামী সিরিজ 'আরণ্যক' -এর মাধ্যমে ওয়েবজগতে অভিষেক হচ্ছে রাভিনার। ইতিমধ্যেই টিজার প্রকাশ হয়েছে, ভক্তদের প্রশংসাও পাচ্ছে 'আরণ্যক'।নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী এই বয়সে এসে কতটা নিপুণ অভিনয় দেখাবেন ওয়েব সিরিজে, তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'আরণ্যক'। গল্পটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের প্রেক্ষাপটে। আর সেই পরিপ্রেক্ষিতেই সিরিজের নামকরণ হয়েছে 'আরণ্যক'। হিমালয়ের গহিন অরণ্য। সূর্যের আলোও ঢোকে না। সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর, যার ভয়ে তটস্থ সেখানকার নিরাপত্তাকর্মীরা। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার পরিকল্পনা নিয়ে নামে পুলিশ কর্মকর্তা কস্তুরি। তারপর, কী হয়? সেই গল্পই বলবে 'আরণ্যক'।এ ওয়েব সিরিজে রাভিনা ট্যান্ডন ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, জাকির হুসেন, মেঘনা মালিকের মতো দক্ষ অভিনয়শিল্পীরা। কস্তুরি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। সিরিজটির পরিচালক বিনয় ওয়েকুল। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহান সিপ্পি।রাভিনা নতুন করে আলোচনায় এসেছেন আরও এক কারণে। ব্লকবাস্টার হতে যাওয়া 'সূর্যবংশী' ছবিতে 'টিপ টিপ বরষা পানি' গানটি নতুন করে তৈরি হয়েছে। পারফর্ম করেছেন অক্ষয় ও ক্যাটরিনা। নতুন গানটি প্রশংসা পেয়েছে। তবে এই গানে রাভিনার পারফরম্যান্স ভোলেননি দর্শক। 'সূর্যবংশী'র হাত ধরে তিনিও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। | 2 |
করোনা প্রতিরোধে টিকা গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডির পরিমাণ কমলেও বুস্টার ডোজ দেওয়ার পর পাঁচগুণ অ্যান্টবডি তৈরি হয়। বুস্টার ডোজ নেওয়া ২২৩ জনের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।গবেষণায় দুই ডোজ টিকা গ্রহণ সম্পন্ন হওয়ার ১ মাস ও ৬ মাস পর এবং বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়।অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, টিকা নেওয়ার পর প্রথম ধাপে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া পাওয়া গেছে। তবে টিকা গ্রহণের ৬ মাসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ কমেছে। কিন্তু বুস্টার ডোজ দেওয়ার পর শতভাগ অংশগ্রহণকারীর শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাছাড়া রক্তের প্যারামিটারগুলোতে কোন পরিবর্তন হয়নি।বিএসএমএমইউ উপাচার্য জানান, বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা প্রমাণে গবেষণায় উঠে এসেছে, ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণার প্রয়োজন। পাশাপাশি প্রযোজ্য সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরন নিশ্চিত করা অপরিহার্য।তিনি আরও জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্বাস্থ্য সেবা প্রদানের সঙ্গে জড়িত ছিলেন। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী পূর্ব থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাপানীসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তবে এ ধরনের রোগের কারণে অ্যান্টিবডি তৈরিতে কোন পার্থক্য পরিলক্ষিত হয়নি। ৪২ শতাংশ অংশগ্রহণকারী টিকাগ্রহণের পরে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন, তবে রক্ত জমাট বাঁধা বা অন্য কোন জটিল পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণাকালীন দেখা দেয়নি।করোনায় বিশ্বব্যাপী এ পর্যন্ত ৪২ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬০ লাখ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ, এর মধ্যে মারা গেছেন প্রায় ২৯ হাজার। | 6 |
ভোলায় বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। মঙ্গলবার ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষক লীগ ভোলা জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। 'দেশ বাঁচাও, কৃষক বাঁচাও'-শ্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের খুবই গুরুত্ব দেয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা। বিডি প্রতিদিন/এমআই | 6 |
শেরপুরের শ্রীবরদীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক চাউলিয়া গ্রামের আজাহার আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আনোয়ার হোসেন তাঁর বাড়ির পাশে একটি গাছে আম পাড়ার জন্য ওঠেন। এ সময় হঠাৎ আমগাছের একটি ডাল পল্লী বিদ্যুতের একটি তারে লেগে যাওয়ায় আনোয়ার বিদ্যুতায়িত হয়ে আমগাছ থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। | 6 |
রোহিঙ্গা গণহত্যার দায়েমিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দাঁড় করানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ সফররত নোবেলজয়ী তিননারী-নর্দার্ন আয়ারল্যান্ডেরমেইরেড ম্যাগুয়ের,ইরানশিরিন এবাদি ওইয়েমেনেরতাওয়াক্কুল কারমান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যার দায় নিয়ে মিয়ানমার সরকারের স্টেট কাউন্সিলর পদ থেকেসু চিকেসরে দাঁড়ানোরও আহ্বান জানানতারা। শান্তিতে নোবেলজয়ী তিন নারী বলেন, 'রোহিঙ্গা সংকটের দায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে হবেসু চিকে। রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষষ ও জাতিগত নিধনের দায়ে সু চিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে অঙ্গীকার করছিআমরা।' ব্যবসায়িক ও ভূ-রাজনৈতিক স্বার্থে চীন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিয়ে এমন অভিমত ব্যক্ত করে তারা বলেন,সামরিক ব্যবসার স্বার্থেরাশিয়াওমানবাধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রসঙ্গত,নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের দুর্দশা সরেজমিনে দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশে আসেন শান্তিতে নোবেলজয়ী তিন নারী-নর্দার্ন আয়ারল্যান্ডেরমেইরেড ম্যাগুয়ের,ইরানশিরিন এবাদি ওইয়েমেনেরতাওয়াক্কুল কারমান। এই তিন নারী ২ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন এবং এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানবেন। এরই মধ্যে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘুরে দেখেছেন। | 6 |
ফিল্ডিংয়ে অনভ্যস্ততা সিরিজ মাঠে গড়ানোর আগেই কেটে যাবে বলে আশা বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের। রাত বাজে দুইটা। ওয়েস্ট ইন্ডিজ দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের চোখে ঘুম নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেইডেনের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, সোনারগাঁও হোটেলে নিজের কক্ষে জোরে গান ছেড়ে ছবি আঁকছেন তিনি। ঢাকায় তিন দিনের কোয়ারেন্টিনের সময়টা হয়তো এভাবেই কাটবে হেইডেনের। কদিন আগে টেস্ট অভিষেক হওয়া ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটসম্যান জশুয়া ডি সিলভার সময় কাটছে নিজের ইউটিউব চ্যানেলের প্রচারণা করে। ওয়ানডে দলের আরেক সদস্য আন্ড্রু ম্যাকার্থি মাঝরাতে একা একা নাচ-গান করছিলেন। তিন দিনের কড়া কোয়ারেন্টিনের অলস সময়ের ফাঁকে কাল একবার করোনা পরীক্ষা হয়েছে ক্যারিবীয়দের। তাতে সবাই-ই নেগেটিভ হয়েছেন। এ ছাড়া সফরকারী দলের কাল আর কিছুই করার ছিল না। বাংলাদেশ দলের দুই কোচ ওটিস গিবসন এবং জন লুইসও আছেন কোয়ারেন্টিনে। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে কাল ব্যস্ত দিনই কেটেছে ক্রিকেটারদের। সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। মুশফিকুর রহিম তাই দীর্ঘ সময় করলেন উইকেটকিপিং অনুশীলন। টেস্টের উইকেটকিপিং ছাড়ার পর তিনি এখন শুধুই সাদা বলের উইকেটকিপার। অনুশীলনে ফিল্ডিং কোচ রায়ান কুকের চাঞ্চল্য যেন একটু বেশি। ক্রিকেটারদের ক্যাচ অনুশীলনে তাঁর হাঁকডাক দূর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল। কে জানে, কাল শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টের শেষ দিনের খেলা দেখেই তিনি অনুশীলনে নেমেছিলেন কিনা! অস্ট্রেলিয়ার ফিল্ডারদের পিচ্ছিল হাতের ব্যর্থতা দেখেই হয়তো তাঁর মনে হয়েছে ক্যাচ অনুশীলনে জোর দেওয়া দরকার। সিরিজের প্রথম ম্যাচ থেকেই সেরা ফিল্ডিং দেখতে চান কুক। বাজে ফিল্ডিং হলে শুনতে চাইবেন না দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অজুহাত। কাল অনুশীলন শেষে ফিল্ডিং কোচ বলছিলেন, 'তাদের ধীরে ধীরে অনুশীলনের মধ্যে ফিরিয়ে আনছি, মাঠের নড়াচড়া এবং মৌলিক বিষয় নিয়ে কাজ করছি। যেহেতু অনেক দিন পর ফিরছে, বিশেষ করে থ্রোয়িংটা আগের জায়গায় আনার চেষ্টা করছি। সিরিজের কাছাকাছি যেতে যেতে আমরা অনুশীলনের মাত্রা আরও বাড়াব।' কুকের ফিল্ডিং ক্লাসে কাল অনেকটা সময় কাটিয়েছেন চার বোলার-মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও ইয়াসির আলীও ছিলেন সঙ্গে। তাঁদের যেন ক্রিকেট বলে ফুটবলের গোলকিপিং শেখাচ্ছিলেন ফিল্ডিং কোচ! গোলপোস্ট তৈরি করে বল ছুড়ে মারছিলেন একেকবার একেক দিকে। সাইফউদ্দিন-তাইজুলদের গোলকিপারের মতো একবার ডানে, আরেকবার বাঁয়ে ঝাঁপিয়ে বল ধরতে হচ্ছিল। এরপর যথারীতি বাউন্ডারিতে উঁচু ক্যাচ ধরার অনুশীলন। কাল কুকের সঙ্গে যাঁরা বেশি সময় কাটালেন, তাঁদের অনেকেই ফিল্ডিংয়ে বেশ দুর্বল। ম্যাচের সময় আল আমিন-ইয়াসিরদের মাঠে লুকিয়ে রাখার জায়গা খুঁজতে হয় অধিনায়ককে। তাঁদের ফিল্ডিংয়ে উন্নতি আনতে আলাদাভাবেই নজর দিচ্ছেন কুক। বিশেষ করে পেসারদের ফিল্ডিংয়ে উন্নতি দেখতে চান তিনি, 'অনেকেরই ফিল্ডিংয়ের প্রতি দারুণ আগ্রহ। তারা ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। অতিরিক্ত কাজ করতে চাইছে এবং দারুণ চেষ্টা করছে, যা আমি পছন্দ করি। তবে তাদের কৌশল নিয়ে অনেক কাজ করতে হবে, বিশেষ করে ক্যাচিং এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ে। পেসারদের থ্রো করার হাত বেশ ভালো হয়। আশা করি, এই উৎসাহ তাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে সাহায্য করবে।' অনুশীলনের দ্বিতীয় দিন একটা দুঃসংবাদও শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। নেটে তামিম ইকবালের শট ধরতে গিয়ে বাঁ হাতের আঙুল ফাটিয়েছেন পেসার তাসকিন আহমেদ। চোটের জায়গায় সেলাই লেগেছে। তবে পর্যবেক্ষণের জন্য দলের সঙ্গেই রাখা হয়েছে তাঁকে। তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন পরশু হোটেলেই উঠতে পারেননি। কুঁচকির পুরোনো ব্যথা ফিরে আসায় দল থেকে ছিটকে গেছেন তিনি। | 12 |
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে আজ বুধবার সকালে স্কাউটসের ত্রৈ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক এইচ এম উজ্জল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, গাজীপুর জেলার স্কাউটসের কমিশনার ছানোয়ার হোসেন, জেলা স্কাউটস সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা স্কাউটসের কমিশনার জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সরকারি স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, স্কাউটস লিডার জাহাঙ্গীর কাদের, শোয়াইব মৃধাসহ অনেকে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির | 6 |
ইউক্রেনে যুদ্ধের জন্য সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে খবর বেরিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, নগরযুদ্ধে দক্ষ সিরীয়দের নিয়োগ করছে রাশিয়া। উদ্দেশ্য, ইউক্রেন যুদ্ধে সিরিয়ার এই ভাড়াটে যোদ্ধাদের কাজে লাগানো। ইউক্রেনে রুশ হামলা আজ ১২তম দিনে গড়িয়েছে। দেশটির রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলা চালানোর জন্য রুশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা। অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, গত ৪৮ ঘণ্টায় ইউক্রেনে রুশ বাহিনী খুব একটা সুবিধা করতে পারেনি। তারা পরিকল্পনামাফিক ইউক্রেনে তাদের উদ্দেশ্য অর্জন করতে পারছে না। এমন প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধের জন্য সিরিয়ার ভাড়াটে সেনাদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে খবর এল। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করার জন্য সড়কে সড়কে তুমুল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মস্কো। তবে ঠিক কতজন সিরীয় ভাড়াটে যোদ্ধা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে সম্মত হয়েছেন, সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলছেন, সিরীয় ভাড়াটে যোদ্ধাদের কেউ কেউ ইতিমধ্যে রাশিয়ায় গেছেন। তাঁদের ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি চলছে। সিরিয়ার একটি প্রকাশনার তথ্য অনুসারে, সিরীয় স্বেচ্ছাসেবকদের কাজের প্রস্তাব দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবকদের ২০০ থেকে ৩০০ মার্কিন ডলার সমমূল্যের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের ইউক্রেনে যেতে হবে। সেখানে গিয়ে তাঁরা ছয় মাসের জন্য প্রহরী (গার্ড) হিসেবে কাজ করবেন। খবরে বলা হয়, মস্কোর কর্মকর্তাদের বিশ্বাস, সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এ সংঘাতে নগরযুদ্ধে অভিজ্ঞ সিরীয় যোদ্ধাদের যদি ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়, তাহলে তাঁরা রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহর দখলের যুদ্ধে রাশিয়ার পক্ষে জোরাল ভূমিকা রাখতে পারবেন। | 3 |
করোনায় একদিকে শ্রমিক সংকট ও নগদ অর্থের অভাব, অন্যদিকে বৈশাখ মাস, যে কোনো সময় প্রবল ঝড়-বৃষ্টি এসে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এ অবস্থায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চট্টগ্রামের প্রান্তিক উপজেলা রাঙ্গুনিয়ার কৃষকরা যে চরম দুশ্চিন্তায় ছিলেন, তার অবসান হয়েছে সেখানকার (চট্টগ্রাম -৭) সংসদ সদস্য ড. হাছান মাহমুদের ঘোষণায়। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিতে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা কৃষকলীগের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন, গ্রাম ও রাঙ্গুনিয়া পৌরসভার অধীন এলাকায় ধান কাটার ব্যবস্থা করে কৃষকদের সাহায্য করবেন। এ প্রসঙ্গে পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুক হক বলেন, 'তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। এছাড়া তার অনুসারী নেতারাও তাকে অনুসরণ করে সাধারণ মানুষের পাশে থাকেন। এই দুর্যোগে মন্ত্রী নির্দেশ দিয়েছেন কৃষকের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করতে। তাই পৌরসভা কৃষকলীগের উদ্যোগে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে অর্থ সংকটের পাশাপাশি শ্রমিক সংকটে চরম বেকায়দায় পড়েছেন কৃষকরা। তথ্যমন্ত্রীর নির্দেশে কৃষকের এই সংকটে পাশে থেকে কৃষকলীগ মানবিকতার পরিচয় দেবে। এই কাজে আওয়ামী পরিবারের সকল স্তরের নেতাদের সহযোগিতাও চেয়েছেন তিনি। পৌরসভা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল রাসু, সহ-সভাপতি মো. মাহমুদুল ইসলাম রাসেল, উপজেলা যুবলীগ সদস্য মো. মহসিন প্রমুখের সমন্বয়ে গঠিত এ কমিটি ইতোমধ্যেই কাজে নেমে পড়েছেন। | 6 |
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৫৯ জনে। যার মধ্যে নভেম্বর মাসে রোগী ভর্তি হয়েছেন তিন হাজার ২০৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৯৮ জন। যার মধ্যে নভেম্বর মাসে মারা গেছেন ৬ জন । বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। নতুন ৪৮০ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৯ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৬৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২২ জন। | 6 |
বিশ্বে সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে ধূমপায়ীর সংখ্যা কমেছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তামাক আসক্তির কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের মৃত্যু ঠেকাতে দেশগুলোকে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর এএফপির। গতকাল মঙ্গলবার তামাকের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। নতুন ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সালে ধূমপান করেন, এমন মানুষ ছিলেন প্রায় ১৩০ কোটি। বিশ্বে ধূমপায়ীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালে বিশ্বে মোট ধূমপায়ীর সংখ্যা ছিল ১৩২ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর বিশ্বের ৩৬ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৭ দশমিক ৮ শতাংশ নারী তামাকজাত পণ্য ব্যবহার করেছেন। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে ১৩ থেকে ১৫ বছর বয়সী ৩ কোটি ৮০ লাখ কিশোর-কিশোরীও তামাকজাত পণ্যে আসক্ত। প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বে ধূমপায়ীর সংখ্যা ১২৭ কোটিতে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়লেও সাত বছরে বিশ্বের ধূমপায়ীর সংখ্যা পাঁচ কোটি কমবে। ডব্লিউএইচওর এ প্রতিবেদনে অবশ্য ইলেকট্রনিক সিগারেট ব্যবহারকারীদের হিসাবে ধরা হয়নি। প্রতিবেদনে আরও দেখা যাচ্ছে, ২০০০ সালে ১৫ বছরের বেশি বয়সী বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করতেন। তবে ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা আরও কমবে। ওই সময়ের মধ্যে ১৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার এক-পঞ্চমাংশ তামাকে আসক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, প্রতিবছর কম লোকের তামাকজাত পণ্যের ব্যবহার করতে দেখাটা খুবই উৎসাহব্যঞ্জক। তেদরোস আধানোম আরও বলেন, 'আমাদের এখনো বহুদূর যেতে হবে। তামাক কোম্পানিগুলো তাদের প্রাণঘাতী পণ্য বিক্রি করে অনেক মুনাফা করে। এ জন্য এর পক্ষে তারা সাফাই গায়। এ কাজে হাতে থাকা প্রতিটি কৌশল ব্যবহার করতে থাকবে তারা।' বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসাব অনুযায়ী, তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতিবছর বিশ্বে ৮০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তাঁদের বেশির ভাগই সরাসরি তামাক ব্যবহার করেন। তবে এর মধ্যে ১২ লাখ মানুষ সরাসরি ধূমপান না করে শুধু ধূমপায়ীদের সংস্পর্শে থাকার কারণে প্রাণ হারাচ্ছেন। মঙ্গলবারের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তামাকজাত পণ্যের ব্যবহার কমে যাওয়ার পরও কিছু সময় ধরে তামাক ব্যবহারের কারণে বার্ষিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। এর কারণ যাঁরা তামাক সরাসরি ব্যবহার করেন, তাঁদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তামাকজাত পণ্যের ধোঁয়ার সংস্পর্শে আসা ব্যক্তিরা ধীরে ধীরে প্রাণ হারাচ্ছেন। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে তামাকের ব্যবহার কমিয়ে আনার সঠিক পথে থাকার কারণে ওই প্রতিবেদনে ৬০টি দেশের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও সবশেষ বিশ্বজুড়ে যখন তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল, তখন এমন দেশের সংখ্যা ছিল ৩২টি। ডব্লিউএইচওর স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুইডিগার ক্রেচ এ সম্পর্কে বলেন, 'আমরা অনেক দেশেই দারুণ অগ্রগতি দেখছি, কিন্তু এ সাফল্য ভঙ্গুর।' | 3 |
লাহোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ধারাভাষ্যকার অ্যাডাম কলিন্স। লাহোর বিমানবন্দরে কাছে একটি স্টেশনারি ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছিল অ্যাডাম কলিন্সকে বহনকারী প্রাইভেট কারের। দুর্ঘটনায় আহত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন অস্ট্রেলিয়ার 'এসইএন' নেটওয়ার্কের হয়ে কাজ করা এই অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার।৫৭ বছর বয়সী কলিন্স টেস্ট সিরিজ কাভার করতে গিয়েছিলেন পাকিস্তানে। দেশে ফেরার জন্য লাহোর বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হন কলিন্স। এতে কলিন্সের বুকে ও পেটে আঘাত লাগে। তবে গুরুতর আহত হন তার গাড়ি চালক। এই ধারাভাষ্যকারের বক্তব্য অনুযায়ী, ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল অবস্থায় আছেন গাড়ি চালক।কলিন্স অবশ্য নিরাপদই ছিলেন। পরে লন্ডনে তার পরিবারের কাছে ফিরেছেন। দ্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে কলিন্স বলেন, 'অনেক গতিতে ট্রাকের সঙ্গে আমাদের গাড়ি ধাক্কা লেগেছিল, তারপরও আমি অক্ষত আছি কারণ আমার সিটবেল্ট লাগানো ছিল। আহত গাড়ি চালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন কলিন্স। | 12 |
নাটোর সদর উপজেলার হালসায় সাবেক স্ত্রী মিম আক্তারকে (২১) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রাজু প্রামাণিক (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রাজু পেশায় রাজমিস্ত্রি ও শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে। নিহত মিম আক্তার একই এলাকার আব্দুল মোমিনের মেয়ে।আজ শনিবার দুপুর ১২টায় নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।এলাকাবাসী ও মিমের পরিবার জানায়, রাজুর সঙ্গে বছরখানেক আগে মিমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। আজ সকালে রাজু সাবেক শ্বশুরবাড়ি হালসার নিশ্চিন্তপুরে যায় এবং তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির জেরে মিমকে ছুরিকাঘাত করে বেরিয়ে আসে। এলাকাবাসীর খবরে পুলিশ আব্দুল মোমিনের বাড়িতে গিয়ে মেয়ে মিমকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে।এই ঘটনায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ বলেন, 'পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে।' | 6 |
পানি ও সাবান দিয়ে বারবার হাত ধোয়াকে করোনা প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। কিন্তু এমন স্বাস্থ্যবিধি (হাইজিন) খাতে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ একেবারেই কম। এটি এখনও বাজেটের উপেক্ষিতি উপখাত হয়ে রয়েছে।কথাগুলো বলেছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ওয়াটারএইড, ইউনিসেফ, পিপিআরসি, ফানসা-বিডি, ডব্লিউএসএসসিসি-বি, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল এবং ওয়াশ অ্যালায়েন্স এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে বাজেটের বরাদ্দের বিষয়ে বিশ্লেষণ তুলে ধরতেই ছিল আজকের আয়োজন। আজ ওয়াশ খাতে বাজেট বরাদ্দের বিষয়ে বিশ্লেষণ তুলে ধরেন পাওয়ার অ্যান্ড পার্টিসেপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর। তিনি বলেন, এখনো নীতি নির্ধারকেরা কোভিড-১৯ কে একটি সাধারণ সমস্যা বলে মনে করছেন বলে মনে হয়। এটি যে একটি ভয়ানক মহামারি, সেই উপলদ্ধি এখনো আসেনি। বাজেটর দুটি দিক। একটি হলো বরাদ্দ অন্যদি দিকনির্দেশনা। এ দুইয়ে মিলে একটি নীতি নথিতে (পলিসি ডকুমেন্ট) পরিণত হয় বাজেট। কিন্তু সেই দিকনির্দেশনার দিকটি উপেক্ষিত। হোসেন জিল্লুর বলেন, ওয়াশ খাতে বরাদ্দ গত বছর বরাদ্দ ছিল ১০ হাজার ৭৯৬ কোটি । প্রস্তাবিত বাজেটে তা বেড়ে ১২ হাজার ২৭০ কোটি টাকা। এটি প্রশংসনীয়। কিন্তু বিগত বছরগুলোর ধারাবাহিকতায়, ২০২০-২০২১ অর্থবছরে স্বাস্থ্যবিধি খাতকে কম গুরুত্ব দেওয়ার বিষয়টিও লক্ষণীয়। প্রস্তাবিত ওয়াশ বাজেটে স্বাস্থ্যবিধি ৎউপ-খাতে ৫ শতাংশেরও কম বরাদ্দ রাখা হয়েছে। এবারও এ খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে শহরকেন্দ্রিকতার বিষয়টি অপরিবর্তিত রয়েছে। হোসেন জিল্লুর বলেন, ওয়াশ খাতে বরাদ্দের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে বিশাল ব্যবধান এবারের বাজেটেও রয়ে গেছে। এ খাতে মোট বরাদ্দের৮৭ ভাগই গেছে শহরে। গ্রামে বাকি ১৩ শতাংশ। শুধু গ্রাম ও শহরের মধ্যে না। চার ওয়াসার মধ্যে এবং সিটি করপোরশনগুলোর মধ্যেও বরাদ্দের ক্ষেত্রে চরম অসাম্য দেখা গেছে। খুলনা ওয়াসা ধারাবাহিকভাবে এবারও বঞ্চিত। দেশের দ্বিতীয় রাজধানী বলে উল্লেখ করা হলেও চট্টগ্রামও বরাদ্দ আশানুরূপ পায়নি। আবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রায় দ্বিগুণ বরাদ্দ পেয়েছে। হোসেন জিল্লুর বলেন, 'বরাদ্দের ক্ষেত্রে নীতির চেয়ে রাজনৈতিক প্রভাবই বড় ভূমিকা রেখেছে।' এই অর্থনীতিবিদ মনে করেন, কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ে আগামীতে ওয়াশ খাতকে অগ্রাধিকার দিতে হবে। আর এ জন্য জনসচেতনতায় বৃদ্ধি জরুরি। আর জনসচেতনতা বাড়াতে প্রচারের বিকল্প নেই। হোসেন জিল্লুর বলেন, মেয়েদের স্কুলে ভর্তির হার বাড়ানো, টিকা দান সম্প্রসারন, জন্মনিয়ন্ত্রণ-ইত্যাদি নানা ক্ষেত্রে বাংলাদেশের অর্জন যথেষ্ট। আর এসব সম্ভব হয়েছে সরকারি-বেসরকারি তৎপরতায়। সেখানে সচেতনতামূলক প্রচার ছিল বড় হাতিয়ার। স্বাস্থ্যবিধির সম্প্রসারণে বহুমাত্রিক প্রচারকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আর এ কাজে বেসরকারি উন্নয়ন সংগঠনকে অবশ্যই যুক্ত করতে হবে। এর বিকল্প নেই। কোভিড-১৯ মোকাবিলয়া স্বাস্থ্যবিধির সম্প্রসারনে যেসব প্রচার চলছে তা কি সর্বসাধারণের জন্য তৈরি হচ্ছে? এমন প্রশ্ন রাখেন আন্তর্জাতিক সংগঠন ওয়াটার এইডের বাংলাদেশিয় প্রধান হাসীন জাহান। তিনি বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞাপণে সরবরাহের পানিতে হাত ধোয়ার দৃশ্য চোখে পড়ে। কিন্তু বাস্তবতা হলো, দেশের মাত্র ১৫ শতাংশ মানুষ সরবরাহের পানি পায়। যে মানুষ এ সুযোগ থেকে বঞ্চিত তার কাছে এই বার্তা কতটুকু যৌক্তিক হবে। হাসীন জাহান বলেন, সাবান কোম্পানির হাতে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। বাজেটে স্বাস্থ্য খাতে রাখা ১০ হাজার কোটি টাকার বরাদ্দ তাৎক্ষণিকভাবে ঢাকা শহর ও বস্তি এলাকাগুলোতে হাত ধোয়ার স্থাপনা তৈরিতে ব্যবহার করা যেতে পারে। যা কোভিড-১৯ প্রতিরোধে দরিদ্র জনগণকে স্বাস্থ্য সুরক্ষায় সুবিধা দেবে।' সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংগঠন সিমাভির কান্ট্রি কোঅর্ডিনেটর অলোক মজুমদার বলেন, স্বাস্থ্যখাতের বিনিয়োগে প্রচারের বিষয়টি উপেক্ষিত থাকে। কারণ অবকাঠামো বা দৃশ্যমান কিছু নির্মাণের বিষয়েই আগ্রহ বেশি দেখা যায়। ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুল আলম বলেন, শুধু প্রবৃদ্ধির দিকে নজর না, কল্যাণমূলক অর্থনীতির দিকে নজর দিতে হবে। আর কোভিড-১৯ সেই বাস্তবতার শিক্ষা আমাদের দিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি সংগঠন ডরপের গবেষণা পরিচালক জোবায়ের হোসেন। | 0 |
শুদ্ধি অভিযানের মধ্যেই আওয়ামী লীগের চার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জাতীয় সম্মেলন হলো নভেম্বরে। এর মধ্যে তিনটি সংগঠনের নেতৃত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সাবেক নেতারা। আর সবচেয়ে বেশি ভাবমূর্তির সংকটে পড়া যুবলীগের নেতৃত্বে আনা হয়েছে কেন্দ্রীয় কমিটির বাইরের দুজনকে। বিতর্কিত কাউকে নেতৃত্বে না আনার আলোচনা থাকলেও অন্তত দুজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটাভুটি না হলেও কাউন্সিলরদের প্রস্তাবিত নামের মধ্য থেকে চার সংগঠনের সম্মেলনে নয়জন শীর্ষ নেতার নাম চূড়ান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান। আর বাকি আট পদের সব কটিতে একাধিক প্রার্থী ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নেতৃত্ব চূড়ান্ত করেন কেন্দ্রীয় নেতারা। গত ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযান শুরুর পর সবচেয়ে বেশি বিতর্কের মধ্যে পড়ে যুবলীগ। সংগঠনের একাধিক নেতা গ্রেপ্তার ও বহিষ্কৃত হয়েছেন। কেউ কেউ আত্মগোপনে আছেন। চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে তাঁর ব্যাংক হিসাব জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। নেতৃত্ব নির্ধারণে ৫৫ বছরের বয়সসীমা বেঁধে দেন প্রধানমন্ত্রী। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামসকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় সন্তুষ্ট হয়েছেন নেতা-কর্মীরা। তাঁরা বলেন, ফজলে শামস প্রত্যক্ষ রাজনীতি না করলেও তিনি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর ভাবমূর্তি যুবলীগের জন্য সহায়ক হবে। শেখ ফজলে শামস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নেন। এক দশক ধরে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শেখ ফজলে শামস প্রথম আলোকে বলেন, 'রাজনৈতিক সংস্কৃতির কারণে মেধাবীদের অনীহা আছে, তাঁদের রাজনীতিতে উৎসাহী করতে চাই। সৎ, ত্যাগী, বঞ্চিতদের নেতৃত্বে আনতে হবে। মেধাবীরা প্রাধান্য পাবেন সংগঠনে। আর ৫৫ বছরের বয়সসীমা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনারও কোনো ব্যত্যয় হবে না।' পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের শীর্ষ নেতারা। বিতর্কিতদের জায়গা হবে না নতুন কমিটিতে। তবে যুবলীগের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মাইনুল হোসেন খানকে নিয়ে প্রশ্ন তুলেছেন যুবলীগের একাধিক কেন্দ্রীয় নেতা। তাঁদের অভিযোগ, মাইনুলের বয়স ৫৫ বছরের বেশি। জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা গেছে, ১৯৬৪ সালের ২৭ জুন তাঁর জন্ম। সম্মেলনের সময় তাঁর বয়স ছিল ৫৫ বছর ৫ মাস। এ বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করা হলেও মাইনুল হোসেন ফোন ধরেননি। চাঁদপুরের এই মাইনুল মহানগর ছাত্রলীগ থেকে যুবলীগের রাজনীতিতে আসেন। তিনি উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সর্বশেষ কমিটির সভাপতি। শ্রমিক লীগের এক নেতা নিয়ে বিতর্ক এক-এগারোর পরের তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় ১৮ মাস কারাগারে থাকা মোল্ল্যা আবুল কালাম আজাদ জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া গত ২৪ নভেম্বর আবুল কালাম ও তাঁর স্ত্রী কোহিনুর সুলতানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এ বিষয়ে আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, 'দুদকের মামলা থেকে আমার স্ত্রীর নাম কোয়াশ (বাতিল) করা হয়েছে উচ্চ আদালতে। আর আমার মামলা স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। তাই যে মামলার অস্তিত্ব নেই, সেটিতে পরোয়ানা জারির প্রশ্নই ওঠে না।' এবার শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন পাবনার ফজলুল হক। তিনি আগের কমিটিতে কার্যকরী সভাপতি ছিলেন। তিনি মজুরি বোর্ডের স্থায়ী সদস্য। আর সাধারণ সম্পাদক ফরিদপুরের কে এম আযম খসরু আগের কমিটিতে প্রচার সম্পাদক ছিলেন। সোনালী ব্যাংকের সিবিএ নেতা ছিলেন তিনি। সাবেক ছাত্রলীগ দিয়েই স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি হয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও আগের কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক হয়েছেন আগের কমিটির সহসভাপতি আফজালুর রহমান। স্কুল ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করেছেন ঢাকার নির্মল রঞ্জন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ হয়ে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে আসেন। ময়মনসিংহের আফজালুর রহমানও ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির পর স্বেচ্ছাসেবক লীগে আসেন। এদিকে কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির শীর্ষ নেতার নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। তিনি ঢাকার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও দক্ষিণখান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আনিসুর রহমান। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান। সাধারণ সম্পাদক হয়েছেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক তারিক সাঈদ। ঢাকা মহানগর উত্তরে সভাপতি হয়েছেন সেখানকারই ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া। কৃষক লীগের সভাপতি হয়েছেন সমীর চন্দ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। গত ৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সংগঠনের শীর্ষ দুই পদের একটিতে নারী নেতৃত্ব এসেছে এবার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম। পেশায় আইনজীবী কুলসুম গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গাইবান্ধায় জন্ম নেওয়া উম্মে কুলসুম দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। | 9 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২০-২০২১ সালের বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। বিএনপির বাজেট প্রতিক্রিয়ার আগে ভাগে তৈরি করা মনগড়া, গতানুগতিক পুরনো গল্প। আজ বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনে সরকারি বাসভবনে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রেল ইঞ্জিন প্রতিকে তিনি ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী নৌকা প্রতিকে পেয়েছেন দুই হাজার ২৪৭ ভোট। এই নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৮ হাজার ৫৮৪ এবং বাতিল হয় ১৪টি নির্বাচনে মোট ৭৮ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। | 6 |
ওজন বেড়ে যাওয়া নিয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেনভারতের জনপ্রিয় নারী কমেডিয়ান ভারতী সিং। আট মাসেই তিনি কমিয়ে ফেললেন ১৫ কেজি ওজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন ভারতী। ভারতী বলছেন, ওজন কমানোর প্রয়োজনীয়তা তিনি প্রথম উপলব্ধি করেন দ্বিতীয় লকডাউনে। সেই সময় কাজের লোক না আসায় ঘরের অধিকাংশ কাজ নিজেই করেছেন। তখন সহজেই ক্লান্ত হয়ে পড়ায় তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে শারীরিক সক্ষমতা বাড়ানো দরকার। এই কমেডিয়ান বলেন, 'খতরা খতরা খতরা' শীর্ষক টেলিভিশন শো করার সময়েই সেখানকার বিভিন্ন অভিনেতাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন তারা দীর্ঘক্ষণ উপোস করে কাটান। তিনি নিজেও তার পর সেই পথেই হাঁটেন। তিনি আরও বলেন,'আমি কোনও ডায়েট অনুসরণ করি না। আমি কেবল সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কোনিকিছু খাই না।' তিনি এও জানিয়েছেন যে পরোটা, ডিম, ডাল-সবজি সহ যা যা তার প্রিয় খাবার, কোনওটিই বাদ দিচ্ছেন না। কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন ভারতী। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'তে দীর্ঘদিন একটি রসাত্মক চরিত্রে অভিনয় করছেন তিনি। বলিউড এবং ভারতীয় টেলিভিশনে তাকে 'কমেডি কুইন' নামে ডাকা হয়। ২০১৭ সালে ৩ ডিসেম্বর ভারতী সিংয়ের সঙ্গে চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার বিয়ে হয়। বিয়ের আগে টানা সাত বছর প্রেম করেছেন তারা। একটি নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় আছেন এই দম্পতি। কমেডি মঞ্চে তো বটেই, 'ঝলক দিখলা যা', 'নাচ বালিয়ে' ও অন্যান্য টিভি শোতেও দেখা গেছে এই দম্পতিকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া | 2 |
কুমিল্লার মুরাদনগরে সাড়ে সাত মাস পর সৌদি প্রবাসী ময়নাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা হাহাতি খাল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশ্রাফ ভূইয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী আজগর, ডিবির ওসি একেএম মঞ্জুর আলম, বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সহিদুল ইসলাম। মরদেহ উদ্ধারের সময় ওই প্রবাসীর ২ ঘাতক বদি ডাকাত ও বাবু মিয়া সেখানে উপস্থিত ছিল।
মরদেহের উদ্ধারের খবর শুনে আশপাশের এলাকার কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হয়। মরদেহ দেখতে এসে ময়নালের মা ও বোনসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, গত ১২ জুন কসবা থেকে প্রবাসী ময়নালের ঘাতক মযরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের সোনা মিয়া পুত্র বদি আলম ওরফে বদি ডাকাত (৩৫) এবং একই উপজেলার সোনারামপুর গ্রামের চারু মিয়ার পুত্র বাবু মিয়াকে (২৫) গ্রেফতারের পরই তারা লাশ গুম করার স্থানটি সনাক্ত করা হয়। পরে মরদেহ উদ্ধারে রোববার আদালতে আবেদন করলে আদালত মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত করতে ফরেনসিক বিভাগকে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়।
এসআই সহিদুল ইসলাম জানান, গত বছরের ৩০ অক্টোবর ময়নাল হোসেন দেশে আসেন। তিনি বিদেশ থেকে পাঠানো অর্থের হিসাব চান স্ত্রীর কাছে। এ ছাড়া স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এতে তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ৫ লাখ টাকার বিনিময়ে ছয় সন্ত্রাসীর সাথে চুক্তি করে। পরিকল্পনা মোতাবেক গত বছরের ১ নভেম্বর রাতে সন্ত্রাসীরা কৌশলে ওই প্রবাসীকে তার শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে বাড়ির অদূরে খাল পাড়ে হত্যা করে লাশ সেখানে ফেলে দেয়। গত ৮ মার্চ কুমিল্লা নগরী থেকে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ নিহতের স্ত্রী তাছলিমাকে গ্রেফতার করার পরই তার স্বীকারোক্তিতে বেড়িয়ে আসে হত্যার চাঞ্চল্যকর কাহিনী। পরদিন গ্রেফতার করা হয় তাছলিমার প্রেমিক শরিফুল ইসলামকে।
গত ১০ মার্চ নিহতের স্ত্রী তাছলিমা আক্তার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নাম প্রকাশ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরই ডিবি পুলিশ অপর আসামিদের গ্রেফতারে অভিযানে নামে। বর্তমানে এই মামলায় কারাগারে আটক রয়েছে ওই প্রবাসী স্ত্রী তাছলিমা আক্তার, তার নিকটাত্বীয় জাকির, জুয়েল ও পরকীয়া প্রেমিক শরিফুল ইসলাম। সর্বশেষ ১২ জুন গভীর রাতে বি-বাড়িয়া জেলার কসবা থেকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বদি আলম ও বাবু মিয়া। | 6 |
আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার পর পর তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, 'কাবুলের উচ্চবিদ্যালেয় তিনটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।' এদিকে স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, 'বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছন প্রায় ১৪ জন।'বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় এলাকার আবদুল রহিম শহীদ উচ্চবিদ্যালয়ের বাইরে দুটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শিক্ষার্থীরা যখন তাদের সকালের ক্লাস থেকে বের হচ্ছিল, তখন বিস্ফোরণ ঘটে।এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিদ্যালয়টির নাম মুমতাজ স্কুল। প্রথম হামলাটি সেখানেই ঘটে। পরে দাশত-ই-বারচি জেলায় আরেকটি স্কুলের কাছে দ্বিতীয় হামলা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, 'এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।'রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকে।কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে লিখেছেন, পর পর তিনটি বিস্ফোরণ কাবুলের স্কুল কেঁপে উঠেছে। এটি মূলত শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি অঞ্চল। এখানে আইএস গোষ্ঠী প্রায়ই হামলা করে থাকে।আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রতাহারের পর থেকে দেশটিতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে তালেবান সরকার দাবি করেছে, গত আগস্টে ক্ষমতাগ্রহণের পর থেকে তারা দেশটির সুরক্ষা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে। | 3 |
হেফাজতে ইসলামের অর্থ জোগানদাতা ৩১৩ জনকে চিহ্নিত করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একইসঙ্গে মামুনুলের ব্যাংক একাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২৬ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট নেতাদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হচ্ছে। সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকাসহ সারাদেশে বেশ কিছু মামলা রুজু হয়। এর মধ্যে ঢাকায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা নাশকতার ঘটনায় মোট ৫৩টি মামলা দায়ের হয়। মোট ৬৪টি মামলা তদন্তাধীন আছে। এ পর্যন্ত হেফাজতে ইসলামের ১৬ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি। এরই মধ্যে রোববার (২৫ এপ্রিল) হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
| 6 |
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে ।কাদের বলেন 'সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না।'আজ রোববার বেলা তিনটার দিকে জি এম কাদের এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে। কাদের বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক। জি এম কাদের আরও বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা করেছে এতে সন্দেহের অবকাশ নেই। এত দিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব সরকার ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক। আজ ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দিন ইসলাম শেখ। | 9 |
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণের জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আজমকে অপহরণের পর হত্যার দায়ে তিন জনের ফাঁসির রায় দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আজ চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা ছয় বছর আগের (২০১২ সালের ১৩ অগাস্ট) দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব রায় রাজু, বিজয় ভট্টচার্য ও আবদুস সালাম বেলাল। তাদের মধ্যে কারাগারে থাকা রাজীবকে রায়ের সময় আদালতে হাজির করা হলেও বাকি দু'জন পলাতক। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি রেজাউল করিম খোকনকে বেকসুর খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, '২০১৩ সালের ২৬ মে পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আদালত বিচার কাজ শুরু করে। বাদীপক্ষে মোট ২৪ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।' মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৩ অগাস্ট রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এলাকা থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুাহাম্মদ আজমকে অপহরণ করে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করে আসামিরা। ওই ঘটনায় আজমের মা বাদী হয়ে চার জনের বিরদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ প্রথমে রাজুকে এবং পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর তিন জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বছরের ১২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার পোমরায় আসামি বিজয়ের বাড়ির পাশ থেকে আজমের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। তিন আসামি আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। | 6 |
নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারি প্রাইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- হৃদয় হোসেন (৩০) ও দুলারী বেগম (৩৬)। অপর আহত মিম আক্তারের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় সিটি করপোরেশনের ড্রেনের নির্মাণকাজ চলছিল। এসময় ঠিকাদার নিরাপত্তা ব্যবস্থা না করে ড্রেনের কাজ করার সময় প্রাইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিকের উপর। গুরুতর আহত শ্রমিকদের প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা বেগম নামের নারীশ্রমিক জানান, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর ১টায় দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এসময় হৃদয়, মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। সোনারগাঁও ও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষণখোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণ কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অবহেলা বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। স্থানীয় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন জানান, সিটি করপোরেশনের ঠিকাদার রাসেল স্কুলের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এসময় স্কুলের দেয়াল ধসে তিন শ্রমিক আহত হয়েছে বলে জেনেছি। ঠিকাদার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না করায় এবং স্কুলের দেয়াল রক্ষায় কোনো প্রটেকশন না দেয়ায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। | 6 |
প্যারাডাইস ও পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী বছরের ৯ জানুয়ারি প্রতিবেদন আকারে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে ওই বিষয়ে চাহিদাপত্র অনুসারে দুদককে কেন তথ্য দেওয়া হয়নি, সে বিষয়েও জানাতে বলেছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।এর আগে রোববার পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম আসা ৪৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানায় দুদক। ওই তালিকার বিষয়ে সোমবার আদালতে শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, পানামা পেপারসে যাদের নাম এসেছে তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে চাই। পুলিশকে ডাকেন। আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। আমাদের চিন্তা করতে হবে। এখানে অনেক সংগঠন আছে। দুর্নীতির বিরুদ্ধে সংগঠন আছে? অথচ ভারতে আছে। এত ত্যাগের বাংলাদেশ। আমরা চাই দেশটা বিনির্মাণ হোক। আমাদের বসে থাকার সুযোগ নেই। কাজ করতে হবে। বাংলাদেশ একটি সভরিন (সার্বভৌম) রাষ্ট্র।শুনানির একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, দুদক বড় বড় দুর্নীতিবাজদের তদন্ত করেনা। তদন্ত করে স্কুল মাস্টারের। এ সময় আদালত বলেন, ছোট ছোট দুর্নীতি ধরেন। কিন্তু বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বড় দুর্নীতিবাজদেরও ধরা হচ্ছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছে, আরও অনেকের সাজা হয়েছে। তবে আমাদের লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে। এ জন্য সরকারের কাছে ধরনা দিতে হয়। তখন আদালত বলেন, দুদক তো স্বাধীন প্রতিষ্ঠান। এ সময় খুরশিদ আলম খান বলেন, দুদক কাজের ক্ষেত্রে স্বাধীন, কিন্তু লজিস্টিক সাপোর্টের জন্য সরকারের কাছেই যেতে হয় দুদককে। | 6 |
চকবাজার অগ্নিকাণ্ড বিদেশি সংবাদমাধ্যমে আশাতীত কভারেজ পেয়েছে। এর মধ্যে নিউইয়র্ক টাইমসের শিরোনামটি আলাদাভাবে বিদেশি পাঠকদের চোখে পড়বে দুটি কারণে। এক. স্থপতি নিজামুদ্দিনের উক্তি ' ' , ' 'কে শিরোনাম করা হয়েছে (পত্রিকাটি সচরাচর এ রকম মন্তব্য-শিরোনাম করে না)। দুই. শিরোনামেই মৃতের সংখ্যা ১১০-এর উল্লেখ (যা অন্য পত্রিকাগুলোর ৬৭-৭০ সংখ্যার চেয়ে বেশি)। বুয়েটের সাবেক অধ্যাপক, 'চিন্তিত' পরিচয়ে জনপ্রিয় চিন্তক নিজামুদ্দিন আহমেদের মতামতটি অনেকটা গান্ধীর ' ' , ' '-দার্শনিকতার মতো শোনালেও তিনি বাস্তব-অবাস্তব দুই রকম কথা বলেছেন। বাস্তব কথা, 'কেমিক্যালের গোডাউনগুলোর মালিকেরা ধনী, দামি গাড়ি-বাড়ির মালিক, সন্তানেরা বিদেশে পড়াশোনা করে।' অবাস্তব কথা, 'সরকারি অফিসারদের উচিত দরজায় দরজায় বাড়ি দিয়ে ব্যবসাগুলোকে চিরতরে দূর হ বলে খেদিয়ে দেওয়া' (' ')। তাৎক্ষণিক আবেগের বশে বলে থাকলেও ওনার দুই বাক্যের মন্তব্যটি অনেকগুলো জরুরি ভাবনায় আলোকপাত করার সুযোগ করে দিয়েছে। জনাব নিজামুদ্দিন আহমেদ পুরান ঢাকার জন্য দুর্ঘটনা-নিরোধবান্ধব বিশেষ নগর-উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কিছু না বলে একটি বিমূর্ত ধারণা (দারিদ্র্য নয় লোভ) কেন দিলেন বোধগম্য হলো না। একজন স্থপতি নগর-পরিকল্পনার খুঁটিনাটি জানেন, বোঝেন এবং আমজনতা তাঁদের পরামর্শকে গুরুত্ব দেন বলে কাজের কথা শুনতে চায়। ঢাকা শহরে যেখানে প্রতি ১০০ মিটার ব্যবধানে ফায়ার হাইড্র্যান্ট থাকা দরকার, সেখানে বাংলাদেশের অনেক মানুষ ফায়ার হাইড্র্যান্ট কী বা কী কাজে ব্যবহার হয়, সেটিই জানে না। গলির অতি সরু রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি শুনলে মনে হতে পারে পানিভর্তি গাড়ি ঢুকতে পারাই সম্ভবত আগুন নেভানোর একমাত্র কৌশল। গলির রাস্তার সরুত্ব নতুন কিছু তো নয়। অর্থাৎ, নিমতলীর দুর্ঘটনার পরপরই অগম্য এলাকার জন্য বিকল্প পদ্ধতি নির্ধারণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষ প্রস্তুতি-প্রশিক্ষণ দরকার ছিল। কেন হয়নি? যেসব এলাকার গলি ঘিঞ্জি, সেসব এলাকার জন্য আকাশপথ ব্যবহারের মাধ্যমে উদ্ধার ও আগুন নেভানোর কোনো চিন্তা কি কখনো করা হয়েছে, আমাদের জানা নেই। বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অনেক সহজসাধ্য। শক্তিশালী ড্রোন ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনাকেন্দ্র, সর্বাধিক বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ এলাকা, জটিল এলাকায় আটকা পড়া মানুষ তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে কর্মকৌশলও নির্ধারণ করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সফটওয়্যার এসব কাজ করে দেয়। ব্যবহার করা যায় অগ্নিনির্বাপক এয়ার-ট্রাক, এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার ট্যাংকার, ওয়াটারবোম্বার। পানির বদলে নির্বাপক কেমিক্যাল, ফোম, জেল ইত্যাদি। প্রশ্ন আসবে আমাদের সেই সক্ষমতা কি আছে? খোঁজখবর নিয়ে যা বুঝেছি এসব ব্যবস্থা বাংলাদেশের সাধ্যের ভেতরেই থাকবে। সক্ষমতার প্রশ্নের আগে প্রশ্ন হোক-জীবনহানি ও সম্পদহানির অপূরণীয় ক্ষতি কোটি থেকে শত কোটি টাকায় পৌঁছানো ভালো, নাকি সম্ভাব্য ক্ষতির অঙ্কের অংশবিশেষ দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ করা ভালো। আগুন ছাড়াও ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ। একটি বড় ভূ-কম্পন হলে প্রাণক্ষয় ও সম্পদের অকল্পনীয় ক্ষতি হবে। 'বিনিয়োগ' বলছি এই অর্থে যে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করা গেলে নেপাল, ভারতসহ প্রতিবেশী দেশগুলোতেও বাণিজ্যিকভাবে এই সেবা বিক্রি করা সম্ভব। উচ্চাকাঙ্ক্ষী মনে হলেও ভাবনাটি প্রয়োজন। যা আমরা 'অসম্ভব' বলে উড়িয়ে দিই, সেগুলোই দেখা যায় বাংলাদেশের সমান সক্ষমতার অনেক দেশ ইতিমধ্যেই সম্ভব করে রেখেছে। নিজামুদ্দিন আহমেদের ভাষ্যমতে, গোডাউনের মালিকেরা ধনী, এলাকার বাইরে গাড়ি-বাড়ি, সন্তানেরা বিদেশে-তাহলে ' ' কারা হবে? নিশ্চিত ছা-পোষা গরিব কর্মচারী, শ্রমিক, জোগালি, কামলা, পাহারাদারেরা জীবিকা হারাবে। তাদের জীবনযাত্রা আরও বিপন্ন করার পরামর্শটিকে সংবেদনশীল বলা যায় কি? [আক্ষরিকভাবে না হলেও] সরকারি অফিসারদের এভাবে বলার বুকের পাটা বা এখতিয়ার আছে নাকি? ধনীরা রাজনীতি ও ক্ষমতাসংশ্লিষ্ট, ক্ষমতাধর। তা ছাড়া অফিসাররা ' ' বলবেন কোন নীতিমালা, আইন বা রাষ্ট্রীয় অনুমোদনের ভিত্তিতে? নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বাংলাদেশি প্রতিবেদকদ্বয় কিন্তু দুর্নীতির সমস্যা প্রসঙ্গটি টেনেছেন। আমাদের অজানা নয় যে এই মরণফাঁদটি 'ম্যানেজ', ঘুষ, চাঁদা, দুর্নীতি ইত্যাদির দ্বারা নগর-শাসকমহল এবং নগরভবনেরই সৃষ্টি। উদ্যোক্তাদেরই দোষ-এই 'ভিকটিম ব্লেইমিং'য়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ওপরে নতুন খড়্গ জায়েজ হয়; প্রাতিষ্ঠানিকীকৃত দুর্নীতি, অনিয়ম ও অস্বচ্ছতা আড়াল হয়, দায়মুক্তি পায়। এই যে '' ' বলা হলো-কার লোভ? উদ্যোক্তা-ব্যবসায়ীদের? নাকি ব্যবসা-অনুমোদন এবং তত্ত্বাবধানের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় ও নগর প্রশাসনের প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থা ও ব্যবস্থাপনায় নিয়োজিতদের লোভ? লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। এটিকে বিবেচনায় নিয়ে যথার্থ নগর-পরিকল্পনা সম্ভব কি? কষ্ট করে নিজ শ্রমে ধনী হওয়া, বাড়ি-গাড়ির মালিক হওয়া, সন্তানদের বিদেশে পড়ানো কি দোষের কিছু? ব্যবসায়ীদের অনেকেই চার-পাঁচ পুরুষ উদয়াস্ত প্রাণান্ত পরিশ্রম করে তবেই ধনী হয়েছেন। অনেকেই অত্যন্ত ক্ষুদ্র পুঁজির সঙ্গে রক্ত-ঘাম মিশিয়ে ব্যবসা করছেন। সবকিছু ছাড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্য এই যে, পুরান ঢাকা শুধুই ঘন-জঞ্জালের অগম্য কংক্রিট জঙ্গল নয়। এখানকার বর্তমান জীবনব্যবস্থাটিতে কয়েক শ বছরের পুরোনো সাংস্কৃতিক বিশেষত্ব ও ঐতিহ্যের ধারাবাহিকতা মিলেমিশে একাকার হয়ে আছে। বিশেষ জীবনাচারের বৈশিষ্ট্যই এ রকম যে চাইলেই রাতারাতি তার পরিবর্তন ঘটিয়ে ফেলা অসম্ভব। 'মরলেও এখানেই মরব, এভাবেই মরব'-স্থানীয় অধিবাসীদের এ রকম আবেগী বাস্তবতাকে আমলে না নিয়ে গায়ের জোরে ব্যবসা বা মানুষ বা স্থাপনা সরিয়ে ফেলা সম্ভব কি? উত্তর-না। এখনই দায়ত্বশীল ব্যক্তিদের কথাবার্তার মধ্যে কোনোই সমন্বয় নেই, দূরদৃষ্টিতা নেই। তাৎক্ষণিক সিদ্ধান্ত জানানো হচ্ছে ফ্যাক্টরি সরানো হবে, এই করা হবে, সেই করা হবে। আগেও এসবই বলা হয়েছিল, কাজের কাজ কিছুই হয়নি। ভবিষ্যতেও হবে-এমন আশায় বুক বাঁধা বোকামি। ধরা যাক, অনেকেই বেঁকে বসলেন আমাদের ব্যবসার সঙ্গে কেমিক্যালের সম্পর্কই নেই, অন্যের দোষে আমরা সরব কেন? মোদ্দাকথা, একবার অপরিকল্পিত নগরব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেলে তার সংস্কার ও পরিবর্তনে কয়েক দশক সময় যেমন লাগবে, অস্বাভাবিক ব্যয়ও লাগবে। সে ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনাকেই তাৎক্ষণিক প্রাধান্য দিতে হবে। পাশাপাশি চালিয়ে যেতে হবে নগর-পরিকল্পনা ও দীর্ঘসূত্রে নগর-সংস্কারের কার্যক্রম। তা না হলে আরও ভয়াবহ দুর্ঘটনায় সম্পদহানি ও প্রাণহানির মিছিল দীর্ঘায়িত হতেই থাকবে। নগর-পরিকল্পনা বিষয় নিয়ে যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, অথবা গবেষণা বা সরাসরি কর্মসংযোগ আছে, সবার বিভিন্নমুখী ভাবনা এবং ভাবনার ভালো-মন্দ ঠিক-বেঠিক নিয়ে আলোচনা চলুক। এভাবেই নিষ্কৃতির কোনো ন কোনো পথ বেরিয়ে আসুক। ড. হেলাল মহিউদ্দীন: রিসার্চ ফেলো, সেন্ট পল'স কলেজ, ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, কানাডা | 8 |
ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ "বাংলার সমৃদ্ধি"র ২৮ নাবিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে নাবিকদের নিয়ে বিমানবন্দরে অবতরণ করে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, গত ৬ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়েরোমানিয়ায় পৌঁছান। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে আটকে যায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ "বাংলার সমৃদ্ধি"। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ বুধবার রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। | 6 |
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই। এর অন্যতম কারণ হলো, বাংলাদেশে এখন প্রধান দুই দল তথা বিএনপি ও আওয়ামী লীগে আদর্শ বলতে কিছু নেই। এই দুই দল এখন দুই ব্যক্তির ইচ্ছায় চলে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন। বিএনপিতে নেতৃত্বশূন্যতা আছে কি না জানতে চাইলে মেজর (অব.) হাফিজ বলেন, বিএনপিতে নেতৃত্বশূন্যতা নেই। কারণ, এখনো বেগম খালেদা জিয়া জীবিত আছেন। তিনি যখন দৃশ্যপটে থাকবেন না, তখন দলে ক্রাইসিস হতে পারে। বেগম জিয়া যতদিন আছেন, এই দল ততদিন ঐক্যবদ্ধ থাকবে। তবে আগামীতে অনেক কঠিন সময় আসছে। জনগণ কারও জন্য বসে থাকে না। জনগণের যে চাওয়া-পাওয়া তা যদি অন্য কোনো দল ধারণ করে এগিয়ে যায়, তাহলে বিএনপিও তো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এখনো সরকারের বাইরে যে বিরাট শক্তি আছে, যারা গণতন্ত্র ও ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী বিএনপি সেই দলে আছে। এখনো ভোটারদের আস্থা বিএনপির ওপরই। এটা কতদিন থাকবে তা বলা যায় না। সাবেক এই মন্ত্রী বলেন, এ জন্য বিএনপিকে কিছু দৃশ্যমান কার্যক্রম চালাতে হবে। প্রকৃত বিরোধী দল হিসেবে যেন আমরা মাঠে নামতে পারি। এ জন্য বিএনপি নেতা-কর্মীদের আরও আত্মত্যাগ করতে হবে। বিরোধী দল হিসেবে দেশের জনগণ বিএনপির কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করে। বিএনপিকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে। বিএনপির তরুণ যে সংগঠনগুলো আছে বিশেষ করে ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, '৭১-এ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু গণতন্ত্র, ভোটাধিকার, বাক-স্বাধীনতা সবই এখন অধরা। এখন আমরা একটি দুঃসহ জীবনযাপন করছি। সময়ের প্রয়োজনে কিছু উন্নয়ন তো হবেই। কিন্তু আমাদের দেশের উন্নয়নের পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে প্রাইভেট সেক্টরের। গার্মেন্ট শিল্প বা বিদেশে জনশক্তি রপ্তানি-এসবের রেমিট্যান্সই এখন বাংলাদেশের চালিকাশক্তি। সরকার এদের অর্জিত টাকার রেভিনিউ খরচ করে। নিজেদের ক্যাডার পোষে। কিন্তু জনগণকে ক্রমাগত এই সরকার মিথ্যাচার করেই যাচ্ছে। সুশাসন এখন অধরাই রয়ে গেছে। মেজর (অব.) হাফিজ বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দুঃখ লাগে, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, তা আজ দেশে অনুপস্থিত। আমাদের পার ক্যাপিটাল যেটা বাড়ে তাতে বড় লোকদের সুবিধা হয়। তারা শেয়ারবাজার বা ব্যাংক লুট করে। দেশের অর্থ বাইরে পাচার করে। তাদের অর্থ বৃদ্ধি পায়। কিন্তু দেশে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছেই, কমছে না। এসব কারণে মনে হয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। তবে আশা করা ছাড়া আর কিছু করারও নেই। আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা দেশকে সঠিক পথে নিয়ে যাবেন, সেটাই এখন আশা আমাদের। তাদের নেতৃত্বে দেশে সুশাসন ও গণতন্ত্র আমরা ফিরে পাব। প্রতিটি রাজনৈতিক দল শুধু নিজের দলকে বড় না ভেবে দেশের জনগণকে যেন উপযুক্ত পর্যাদা দেয়, এটাই কামনা করি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 6 |
ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নানি ও নাতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সাত সেনাসদস্য আহত হন। নিহত দুজন হলেন গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আবদুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তাঁর নাতি একই উপজেলার আঠারোদানা গ্রামের সবুজ মিয়ার ছেলে মো. জান্নাত (৩)। ফায়ার সার্ভিস, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে ভালুকার মেহড়াবাড়ি এলাকায় জান্নাতকে নিয়ে তাঁর নানি মুর্তুজা খাতুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার কারণে কাভার্ড ভ্যানের পেছনে থাকা সেনাবাহিনীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সাত সেনাসদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তুষার প্রথম আলোকে বলেন, আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নানি-নাতিকে চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। নিহত দুজনের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। | 6 |
সম্প্রতি কর্মসূচি সংগঠক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী-পদের নাম: কর্মসূচি সংগঠক, দাবি।পদের সংখ্যা: নির্ধারিত নয়।বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে।অন্যান্য সুযোগ-সুবিধা: এ ছাড়া উৎসব ভাতা, জীবনবিমা, পারফরম্যান্স বোনাস, ইনসেনটিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস এবং শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য। তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি বা সমমান সিজিপিএ থাকতে হবে।যেভাবে আবেদন করতে পারবেন: আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ, ২০২২সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট। | 1 |
কম সমালোচনা হয়নি ফেসবুক নিয়ে। এরপর কখনো মুখ খোলেননি স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। কিন্তু এবার তিনি নিজেই করলেন সমালোচনা। জাকারবার্গ জানান, ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে। এছাড়াও ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান ফেসবুক হলো ভয়ঙ্কর ভুল। তিনি তার সন্তানকে ব্যবহার করতে দেন না ফেসবুক। সংস্থার ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, কীভাবে মানুষের মন ঘোরানো যায় সেটা নিয়েও তারা ভাবছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন, শিশুদের মাথায় কখন কী চলছে, সেটা শুধু উপরওয়ালা জানেন! সূত্র: জি-নিউজ বিডি প্রতিদিন/আরাফাত | 11 |
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়ার (৪০) মৃত্যুর অভিযোগ ওঠার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে বদলি করা হয়েছে। আজ বুধবার বিকেলে তাঁকে শান্তিগঞ্জ থানা থেকে দিরাই থানায় বদলি করা হয়। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। এর আগে উজির মিয়ার মৃত্যুর পর তাঁর পরিবার দেবাশীষ সূত্রধরসহ শান্তিগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে আসছিল। শান্তিগঞ্জের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা উজির মিয়া গত সোমবার দুপুরে মারা যান। পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এরপর ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবিতে ওই দিন দুপুরে উপজেলার পাগলাবাজার এলাকায় লাশ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, উজির মিয়া ছোটখাটো ব্যবসা করতেন। গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে বাড়ি থেকে উজির মিয়াকে ধরে নিয়ে যায় শান্তিগঞ্জ থানার পুলিশ। থানায় নিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরদিন তাঁকে একটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ওই দিনই আদালত থেকে উজির মিয়া জামিনে ছাড়া পান। বাড়িতে আসার পর উজির মিয়ার সারা শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর উজির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাঁকে আবার বাড়িতে আনা হয়। গত সোমবার সকালে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, দেবাশীষ ও পার্ডন কুমার সিংহ উজির মিয়াকে হেফাজতে নিয়ে ব্যাপক নির্যাতন করেছেন। এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের করা পৃথক দুটি কমিটি তদন্তকাজ করছে। আজ সকালে জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির প্রধান সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম কমিটির অন্য সদস্যদের নিয়ে ওই এলাকায় যান। তাঁরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। একইভাবে পুলিশের করা তদন্ত কমিটিও কাজ করছে। সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রথম আলোকে বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যেহেতু আমাদের দু-একজন সদস্যকে নিয়ে কথা উঠেছে। তাই বিষয়টি আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের কোনো ভুলত্রুটি আছে কি না, আমরা সেটিও দেখব।' | 6 |
ভারতের মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরিতে ৬৬ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার গোয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে টুইটে এ তথ্য জানিয়েছেন। করডেলিয়া প্রমোদতরিতে এক ক্রু করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার দুই হাজার আরোহীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের। ভারতজুড়ে করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেই খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনের জন্য ওই প্রমোদতরিতে ভিড় জমিয়েছিলেন যাত্রীরা। গত রোববার এক ক্রুর করোনা শনাক্ত হওয়ার পর প্রমোদতরিকে তীরে ভিড়িয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করা হয়। পরবর্তী করণীয় কী হবে, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। পরে জাহাজের দুই হাজার যাত্রীর সবার করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় তারা। টুইটার পোস্টে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাত্রীদের জাহাজ থেকে তীরে নামানোর ব্যাপারে আলোচনা করতে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। যেসব যাত্রী করোনা নেগেটিভ হয়েছেন, তাঁরাও পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত জাহাজ থেকে তীরে নামতে পারবেন না। এদিকে গোয়ায় নতুন করে আরও চারজন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই চারজনের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি সম্প্রতি রাজ্যের বাইরে কোথাও ভ্রমণে যাননি। এর মধ্য দিয়ে কর্তৃপক্ষ আশঙ্কা করছে, রাজ্যজুড়ে ইতিমধ্যেই অমিক্রন ধরন ছড়াতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, রাজ্যে আক্রান্ত ব্যক্তিদের একজনের পূর্ববর্তী ভ্রমণের ইতিহাস নেই। আর তাতে স্থানীয়ভাবে অমিক্রন বিস্তারের আশঙ্কা বেড়েছে। বিশেষজ্ঞরা এ নিয়ে আরও গবেষণা করবেন। গোয়া প্রশাসন বলছে, তারা রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির কথা ভাবছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সশরীরে সব ক্লাস বাতিল করার কথাও ভাবা হচ্ছে। এসব শ্রেণিতে আবারও অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হবে। | 3 |
খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মেয়র পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রফিকুল আলম কামাল।রামগড় উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, গতকাল মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ ৯ অক্টোবর থেকে বাড়িয়ে গতকাল ১০ অক্টোবর পর্যন্ত ছিল। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮৬১ ও মহিলা ১০ হাজার ২৫ জন।এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রফিকুল আলম কামাল জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের নিকট উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একেএম আলীম উল্যাহ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর, সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় ১ নম্বর ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার প্রমুখ। | 6 |
মগবাজার প্লাজার শর্মা হাউজে কাজ করতেন ১১ মাস বয়সী শিশু তাইয়েবার মামা। মা জান্নাতের কোলো চড়ে মামাকে দেখতে সেখানে গিয়েছিল সে। এর পর হঠাৎ এক বিষ্ফোরণ, সব লণ্ডভণ্ড। মগবাজারের কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাইয়েবার ছোট্ট নিথর দেহ। শিশু তাইয়েবার বাবার আহাজারিতে এ সময় হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় মা ও মামাকেও অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মগবাজার রমনা ফার্মেন্সির মালিক রাব্বী জানান, শিশুটির বাবা সুজন তার এখানেই কাজ করেন। রবিবার সন্ধ্যায় মা জান্নাত তাইয়েবাকে নিয়ে শর্মা হাউজে মামার সঙ্গে দেখা করতে যায়। ওই সময়ই বিষ্ফোরণটি ঘটে। পরে লোকজন আহতদের নিয়ে হাসপাতালে আসতে শুরু করে। তখন তাইয়েবাকে তারা সনাক্ত করেন। অতখনও মা ও মামার অবস্থা জানতে পারছিলেন না তারা। আহাজারীরত বাবা সুজন জানায়, তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। আর তার মেয়ে আর নেই। হঠাৎ তার সব শেষ হয়ে গেল বলে আহাজারি করতে থাকেন তিনি। পরে স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথা শুনে মেয়ের মৃতদেহ রেখেই সেখানে ছোটেন তিনি। সেখানে গিয়ে দেখেন মেয়ের পথে পাড়ি দিয়েছেন মাও। হঠাৎ এমন ঘটনায় কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা হিমশিম খাচ্ছিলেন। দ্রুত অতিরিক্ত চিকিৎসক ও নার্সদের এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। হাসপাতালের মেঝেতে রক্ত পরিষ্কারের ব্যক্ত হয়ে পড়েন পরিচ্ছন্ন কর্মীরা। কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অমিত পাল জানান, তারা ৫০/৬০ জন আহতকে চিকিতসা দিয়েছেন। এরমধ্যে একজন শিশু ও পুরুষকে মৃত অবস্থায় পেয়েছেন। অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশের মাথায় আঘাত লেগেছে। সমস্ত শরীরে কাঁচের আঘাত। কারো কারো গভীর পোড়াও রয়েছে। আরেক চিকিৎসক ডাক্তার সজল জানান, শিশু তাইয়েবার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। কাঁচের টুকরো তার মাথার গভীরে ঢুকে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। | 6 |
নির্বাচন কমিশনের পরবর্তী পাঁচ বছরের দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে যোগ দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।আজ সোমবার সকাল পৌনে দশটায় তিনি আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন ভবনের কার্যালয়ে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে অন্য কমিশনাররাও কাজে যোগ দিয়েছেন।এসময় নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে নবনিযুক্ত ইসির।সংস্থাটির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, 'সকাল পৌনে দশটায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ দপ্তরে যোগ দিয়েছেন। বেলা সাড়ে ১২ টায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন তাঁরা।এর আগে, ইসি গঠনে সার্চ কমিটির কাছ থেকে নাম পাওয়ার পর গত শনিবার সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। | 6 |
খাগড়াছড়ি পার্বত্য জেলার ঠাকুরছড়া নতুন বাজার এলাকার বাসিন্দা নিপু ত্রিপুরা। পার্বত্য এলাকার আর দশজন নারীর মতোই অনেকটা অনিশ্চয়তায় ভরা ছিল তাঁর জীবন। ছোট একটি মুদিদোকান ছিল। করোনাকালে সেটিও বন্ধ হয়ে যায়। এমন সংকটময় সময়েই স্বপ্ন ও বাস্তবের সঠিক সংযোগে একজন উদ্যোক্তা হয়ে ওঠেন নিপু ত্রিপুরা। তাঁর গল্প বলার আগে বলে রাখতে চাই, টেলিভিশন কিংবা গণমাধ্যম আজকের কৃষি বিকাশে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে, অসংখ্য বেকারের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রেখেছে। আর এই সময়ে এসে যখন হাতের মুঠোয় থাকা ফোনটিই হয়ে উঠেছে পৃথিবীর তাবৎ তথ্যের ভান্ডার, তখন মানুষ খুব দ্রুত জেনে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর। নিপু ত্রিপুরা যখন দিশেহারা-কী করবেন, কীভাবে চলবে সংসার, তখন ইউটিউবে দেখেন মাগুরার বাবুল আক্তারের মাশরুম চাষবিষয়ক প্রতিবেদন। এই দেখে মাশরুম চাষ করে নিজের জীবিকা উপার্জনের চিন্তা মাথায় এল।মাগুরার বাবুল আক্তারের মাশরুম উদ্যোগ যখন আমি চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে তুলে ধরি, সেটি ছিল দারুণ সাড়াজাগানো এক চিত্র। লেখাপড়ায় খুব একটা অগ্রসর হতে পারেননি বাবুল। দারিদ্র্যের কারণে মাধ্যমিকের গণ্ডিও পার হওয়া হয়নি তাঁর। সঙ্গে রয়েছে শারীরিক প্রতিবন্ধিতাও। মাশরুম নিয়ে বাবুলের স্বপ্নের পথে যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। মাগুরায় এক চিকিৎসকের সাহায্যকারী হিসেবে কাজ করতেন তিনি। তাঁর কাছেই প্রথম মাশরুম সম্পর্কে জানতে পারেন। ওই চিকিৎসকের সহায়তায় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারে তিন দিনের মাশরুম চাষবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে তাঁর হাতেখড়ি। প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে পাওয়া ১০টি মাশরুমের বীজ দিয়ে মাশরুম চাষ শুরু করেন তিনি। প্রথম দিকে দিনে এক থেকে দেড় কেজি মাশরুম উৎপাদিত হতো, যেটা স্থানীয় বাজারে ঘুরে ঘুরে বিক্রি করতেন বাবুল নিজেই। এরপর ২০০৮ সালে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সমন্বিত কৃষি প্রশিক্ষণেও মাশরুম চাষ সম্পর্কে ধারণা পান বাবুল। সে বছরেই সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে দুই মাসের ইন্ডাস্ট্রিয়াল মাশরুম চাষে প্রশিক্ষণ নেন। এরপর বাবুল মাশরুমের বীজ উৎপাদন শুরু করেন। বড়খড়ি গ্রামে গড়ে তোলেন বাবুলের ড্রিম মাশরুম সেন্টার। তাঁর গ্রামের নারীদের উদ্বুদ্ধ করে যুক্ত করেন মাশরুম চাষে। জেলাভিত্তিক মাশরুমের বিপণন শুরু করেন বাবুল। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাবুলের সাফল্যে বড়খড়ি গ্রামটি পরিচিতি পেয়েছে 'মাশরুম ভিলেজ' হিসেবে। বাবুলের প্রতিষ্ঠানের বার্ষিক আয় প্রায় অর্ধকোটি টাকা। তাঁর নেতৃত্বে সারা দেশে কাজ করছেন পাঁচ শতাধিক কর্মী। বাবুল হয়ে ওঠেন হাজার হাজার তরুণের অনুপ্রেরণা।বলছিলাম নিপু ত্রিপুরার কথা। বাবুল আক্তারের সাফল্যের চিত্র দেখে তিনিও সিদ্ধান্ত নেন মাশরুম চাষ করবেন। কিন্তু তাঁর তো কোনো প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণের জন্য তিনি গেলেন খাগড়াছড়িতে। সেখানে কোথাও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তিনি থেমে গেলেন না। বাবুল আক্তারের কাছে মাগুরায় ছুটে গেলেন। সেখানে বাবুলের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে শুরু করলেন মাশরুম চাষ। স্বামীর কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে বেশ ভালোভাবেই সূচনা হয় তাঁর মাশরুম চাষের। প্রথম দিকে লাভ হলেও পরবর্তী সময়ে স্পন সংকটে পড়েন নিপু ত্রিপুরা।নিপু ত্রিপুরার কথা বলতে বলতেই মনে পড়ছে নব্বইয়ের দশকের প্রথম দিকে বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানে একসময় তরুণ মাশরুম চাষ উদ্যোক্তা জাহাঙ্গীরের ওপর প্রতিবেদন তুলে ধরেছিলাম। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানে অনেক মাশরুম উদ্যোক্তার চিত্র তুলে ধরেছি। দেশের অনেক জায়গায়ই গৃহস্থ নারীরা ঘরোয়া পরিসরে মাশরুম চাষ করেন। অনেক জায়গায় মাশরুম চাষ, মাশরুমজাত খাবার তৈরি ও বাণিজ্য গড়ে উঠেছে। নীলফামারীর সৈয়দপুরে মাশরুম চাষ উদ্যোক্তা আব্দুল আজিজের মাশরুম উৎপাদন ও বাজারজাত বিষয়ে একাধিক প্রতিবেদনও তুলে ধরেছি। এসব প্রতিবেদনের মাধ্যমে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে।তারপরও অনেকেই চাষ ও বাণিজ্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। অনেকেই মাশরুম চাষ করে কার্যকর সাফল্যের পথে অগ্রসর হতে পারছেন না। এ ক্ষেত্রে নিপু ত্রিপুরা এক ব্যতিক্রমী উদাহরণ। আশার কথা, প্রথম বছরেই মাশরুমের বীজ বিক্রি করে তিনি ৯ লাখ টাকা লাভ করেন। এখন প্রতি মাসে ১০-১২ হাজার স্পন উৎপাদন করছেন। অল্পদিনেই প্রতি মাসে ২০-২৫ হাজার বীজ উৎপাদনের স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে নিপুর খামারে নিশ্চিত হয়েছে ৮ জন নারী শ্রমিকের কর্মসংস্থান।সবচেয়ে আশার কথা, নিপু ত্রিপুরা এই অল্প সময়ের ভেতরই নিজেকে গড়ে তুলেছেন একজন নারী উদ্যোক্তা হিসেবে। তাঁর উদ্যোগেই সংগঠিত হচ্ছেন গ্রামের অসহায় নারীরা। ২০ জন সদস্য নিয়ে গড়ে তুলেছেন সমবায় সমিতি। এই সমিতির মাধ্যমে গ্রামের নারীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। নিপু ত্রিপুরা এখন স্বপ্ন দেখছেন মাশরুমের মাতৃজাত উৎপাদনের। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাতৃজাত আনতে হয়। এতে অনেক সময় লোকসানের মুখে পড়তে হয়। এ বিষয়ে ইতিমধ্যে তিনি ঢাকার সাভারে যোগাযোগ করেছেন। এ ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম অত্যন্ত সম্ভাবনাময় ফসল। মাশরুম যেমন একটি পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণসম্পন্ন খাবার, তেমনি তা চাষ করার জন্য কোনো আবাদি জমির প্রয়োজন হয় না। ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল জনসংখ্যার বাংলাদেশে খাবারের চাহিদা বাড়ছে অথচ খাবার জোগান দেওয়ার জমি প্রতিবছর কমছে। এ অবস্থায় অনুৎপাদনশীল ফেলনা জমির স্বল্প পরিমাণ ব্যবহার করেই বিপুল পরিমাণ মাশরুম উৎপাদন করা যায়। তা ছাড়া, বাংলাদেশের আবহাওয়া সারা বছর মাশরুম চাষের জন্য উপযোগী। দেশে মাশরুম চাষের উৎপাদন মাধ্যমের (যেমন খড়) পর্যাপ্ততা রয়েছে। মাশরুম চাষ পরিবেশবান্ধব ও প্রাকৃতিক দুর্যোগসহনশীল। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের তথ্যানুসারে, মাশরুম উৎপাদনের পরিধি দ্রুত বড় হচ্ছে। দেশে বর্তমানে প্রতিবছর প্রায় ৪০ হাজার মেট্রিক টন মাশরুম উৎপাদন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। প্রায় দেড় লাখ মানুষ মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন ও বিপণনসংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছেন। বিশ্বের অর্থনৈতিকভাবে উন্নত প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মাশরুম রপ্তানির অনেক সুযোগ রয়েছে।আমাদের দেশের কৃষিতে মাশরুম রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্য দিয়ে নিশ্চিত হতে পারে বহু বেকারের কর্মসংস্থান। সেই শুরু থেকেই মাশরুম নিয়ে স্বপ্নের জায়গাটি ছিল অনেক বড়। এর কিছু অংশ বাস্তবে সম্ভব হচ্ছে। ভেতরে-ভেতরে অনেকেই শ্রম, নিষ্ঠা নিয়ে এগিয়ে সাফল্যের নজির গড়ছেন। কিন্তু খাদ্য ও পুষ্টিতে মাশরুম এখনো অপরিহার্য একটি উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা। এখনো যাঁরা আমাদের সামনে আশার আলো জ্বালাচ্ছেন, তাঁদেরই একজন নিপু ত্রিপুরা। আমি আশা করি, যে স্বপ্ন নিয়ে মাশরুমের পথ চলা শুরু হয়েছিল, তাঁর মতো উদ্যোক্তার হাত ধরেই সেই স্বপ্নের দিকে এগিয়ে যাবে দেশ।শাইখ সিরাজ, কৃষি ও গণমাধ্যমব্যক্তিত্ব; পরিচালক ও বার্তাপ্রধান, চ্যানেল আই | 6 |
করোনা পরিস্থিতিতে ছবির মুক্তি পিছাবে কি না, তা নিয়ে টানাপোড়েন কেটেছে। জানা গিয়েছে, নির্ধারিত দিনেই পর্দায় আসছে 'আরআরআর'। ২০২২ সালের ৭ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। সে সবের মধ্যেই ছবিতে আলিয়া ভাট ও অজয়ের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক এস এস রাজামৌলি। যা শুনে অনেকেই হতবাক!এই প্রথম তামিল ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। ভক্তরা অপেক্ষা করছেন আলিয়ার, তাঁর সঙ্গেই রয়েছেন বলিউডের আর এক অভিনেতা অজয় দেবগণ। কিন্তু জানেন কি ছবিতে দুই বলিউড তারকা থাকছেন কেমন চরিত্রে? এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেছেন পরিচালক।রাজামৌলি জানিয়েছেন, রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিতে অতিথি চরিত্রে থাকছেন আলিয়া ও অজয়। তবে বলিউড তারকার ভক্তদেরও আশ্বস্ত করেছেন পরিচালক। জানিয়েছেন, অতিথিশিল্পী হিসেবে পর্দায় এলেও কাহিনিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আলিয়া ও অজয়। কিছু ক্ষেত্রে হয়তোবা নায়কের চেয়েও বেশি। রাজামৌলির ব্যাখ্যা, পর্দায় দুই নায়কের মধ্যে থাকবে আলিয়ার 'সীতা' চরিত্রটি। অন্য দিকে অজয়ের চরিত্রকে এ ছবির প্রাণ বলেই তকমা দিচ্ছেন পরিচালক। সেই সঙ্গেই তাঁর আশ্বাস, ভক্তরা ঠকবেন না! রাজামৌলির বক্তব্য, বাজেট মাথায় রেখে নয়, বরং সবচেয়ে মানানসই হিসেবেই আলিয়া ও অজয়কে ওই দু'টি চরিত্রে বাছাই করেছেন তিনি। দক্ষিণি সিনেমার বড় পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি আরআরআর নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। একদিকে বাহুবলীখ্যাত নির্মাতার নতুন এ ছবিতে কী চমক থাকে সেটা যেমন আগ্রহের, অন্যদিকে ছবিতে আছেন দক্ষিণের তারকাদের সঙ্গে বলিউডের দুই তারকা। সম্প্রতি জানা গেছে, অজয়কে এ ছবিতে দেখা যাবে মাত্র ৮ মিনিটের জন্য। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিতে আলিয়া ভাটকেও খুব বেশি সময়ের জন্য দেখা যাবে না। তিনি এ ছবিতে আছেন ১৫ মিনিট এবং এটাই আলিয়ার ক্যারিয়ারে কোনো ছবিতে তার সংক্ষিপ্ততম উপস্থিতি।বলিউড হাঙ্গামাকে আলিয়া বলেন,'করণ জোহর আমাকে পর্দায় আনার পর আমার দুজন পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল। একজন সঞ্জয় লীলা বানসালি, অন্যজন এসএস রাজামৌলি। আরআরআরে আমার চরিত্রের দৈর্ঘ্য নিয়ে আমি মোটেই চিন্তা করছি না। রাজামৌলির সঙ্গে কাজ করাটাই আমার জন্য যথেষ্ট।' | 2 |
ঠাকুরগাঁওয়ে জান্নাতুল ফেরদৌস নামে আড়াই বছরের মেয়েকে হত্যা করেছেন জাকির হোসেন নামের এক বাবা। এ ঘটনায় জাকিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান আটকের তথ্য নিশ্চিৎ করে জানান, চার বছর আগে বিয়ে হয় জাকিরের। তিনি একজন কৃষক। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল ফেরদৌস। কয়েক মাস থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জাকির হোসেন কাঁচি দিয়ে নিজের মেয়ের পেটে ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে। হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডি প্রতিদিন/হিমেল | 6 |
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। একই সঙ্গে নারায়ণগঞ্জে একটি ভবন প্রস্তুত রেখে করোনা হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছে তিনি। মঙ্গলবার রাতে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। এরই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলা প্রশাসন, জনপ্রতিনিধির সমন্বয়ে কমপ্লিটলি পুরো নারায়ণগঞ্জ জেলাকে মঙ্গলবার লকডাউন করা হয়েছে। এজন্য আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞা ও দোয়া জানাচ্ছি। এসময় তিনি করোনাভাইরাসের ভয়াবহতায় কথা উল্লেখ করে মহান আল্লাহর দোহাই দিয়ে জেলাবাসীকে ঘরে থাকার জন্য বিশেষ অনুরোধ জানান।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এমপি শামীম ওসমান, পত্নী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও ছেলে অয়ন ওসমান মাঠে নেমে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণসহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গত সপ্তাহে নিম্ন মধ্যবিত্তদের জন্য ৯৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যক্তিগতভাবে অনুদানের ঘোষণা দেন এই তিনি। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
ভারতের নরেন্দ্র মোদি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে এবার পথে নামলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ'এর সাথে সাক্ষাত করে এই জনবিরোধী, কৃষক বিরোধী ও কালা আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে কংগ্রেসের তরফে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। ওই কৃষি আইনের বিরুদ্ধে জোগাড় করা দুই কোটি স্বাক্ষর সহ ওই স্মারকলিপি রাষ্ট্রপতির হাতে তুলে দেয় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল। রাহুল ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ প্রমুখ। স্মারকলিপি জমা দেওয়ার পর রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে কেন্দ্রকে নিশানা করেন রাহুল। দিল্লি পুলিশের হাতে প্রিয়াঙ্কার আটক নিয়ে রাহুলের মন্তব্য 'ভারতের চিন্তাধারার ওপর এটা একটা হামলা। আমাদের দলের কার্যালয় থেকে বের হওয়ার সময় আমাদের সাংসদদের গতিপথ রোধ করছে সরকার। আসলে দেশে কোন গণতন্ত্র নেই। আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে গণতন্ত্র আছে, কিন্তু বাস্তবে তা নয়।' বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
| 3 |
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ঢাকা পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম ইউনুস আর নেই। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রীসহ আত্মীয়স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।আজ বুধবার বেলা ১১টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার দোলচাপুর গ্রামের বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য শফিকুল ইসলাম ইউনুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। | 6 |
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেট প্রণয়নের কাজে সহায়তা করার জন্য প্রতিবারের মতো এবারও চারজন শুল্ক-কর কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বাজেট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়। প্রধান বাজেট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস অব্যাহতি ও প্রকল্পসুবিধা) নেয়ামুল ইসলাম। অন্য বাজেট সমন্বয়কারীরা হলেন সংস্থাটির দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল মামুন, মাজেদুল হক ও জাহিদুল ইসলাম। এই সমন্বয়কারীরা বাজেটসংক্রান্ত সব ধরনের কাজে সহায়তা করবেন। যেমন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সমিতি, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বাজেট প্রস্তাব আনা; প্রাক্-বাজেট আলোচনার সমন্বয় করা; বাজেটে প্রণয়নে বিভাগওয়ারি সিদ্ধান্ত বাস্তবায়ন ইত্যাদি। এনবিআর সূত্রে জানা গেছে, শিগগিরই বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সমিতির কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করা হবে। আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চের প্রথম সপ্তাহ থেকে এনবিআর প্রাক্-বাজেট আলোচনা শুরু করবে। এদিকে দেশে করোনার নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে। যে কারণে সরকার কিছু ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে। এমন অবস্থায় প্রাক্-বাজেট আলোচনা সরাসরি উপস্থিতিতে নাকি অনলাইনে হবে-সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য দেওয়া হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে এই লক্ষ্য ঠিক করা হয়েছে। এই লক্ষ্য নিয়ে অবশ্য এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে একটি বোঝাপড়া বৈঠক করবে অর্থ বিভাগ। চলতি ২০২১-২২ অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা টাকার শুল্ক ও কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে গত জুলাই-নভেম্বর পাঁচ মাসে আদায় হয়েছে ১ লাখ ৫৭৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮৭ হাজার ১৯৫ কোটি টাকা। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৫ হাজার কোটি ও দ্বিতীয় মাসে ১৯ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। পরের তিন মাসের প্রতিটিতে ২০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। এনবিআর কর্মকর্তারা বলেন, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকায় রাজস্ব আদায় হচ্ছে। তবে অমিক্রন দুশ্চিন্তা বাড়াচ্ছে। | 0 |
১৭ হাজার কোটি টাকা আত্মসাত করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এন এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি। পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। গ্রুপটির বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন গ্রাহকরা। গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে কেনা হয় রাগীব আহসান এবং তাঁর আত্মীয়স্বজনের নামে। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে বলে জানা গেছে। | 6 |
সেট পিস থেকে রবার্তো কার্লোসের সেই গোলটির কথা কে ভুলতে পারেন! দুই যুগ আগে ব্রাজিলিয়ান কিংবদন্তির ৩৫ গজ দূর থেকে নেওয়া বাঁক খাওয়ানো শট বিস্ময়ের জন্ম দিয়েছিল। ফ্রান্সের বিপক্ষে করা সেই গোল আজও ভাবায় বিজ্ঞানীদের। আগের প্রজন্মের হিসাব বাদ দিয়ে বর্তমান প্রজন্মে ফেরা যাক। এই তো কয়েক মাস আগেই ধ্বংসস্তূপ থেকে উঠে এসে ইউরোতে বাজিমাত করেছে ইতালি ফুটবল দল। ইতালিয়ানদের এই সাফল্যে পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল তাদের সেট পিস বা কর্নার, ফ্রি কিকের মতো শটে দারুণ দক্ষতা। ইতালির সেট পিসে এই বৈপ্লবিক উত্থানের পেছনে মূল অবদান ছিল সহকারী কোচ জিয়ান্নি ভিওর। ভেনিসের সাবেক এই ব্যাংক কর্মকর্তা শীর্ষ পর্যায়ে আসার আগে নিচের সারির লিগে কাজ করেছেন।ভিওকে ২০০৮ সালে কাতানিয়া ক্লাবের ফ্রি কিক কোচ হিসেবে নিয়োগ দেন ক্লাবটির সে সময়ের কোচ ও ইতালির সাবেক গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা। ওই সময় ক্লাবটি সিরি 'আ'তে টিকে থাকার লড়াই করছে। ভিও আসার পর কাতানিয়ার খেলাতে তাঁর প্রভাব পড়তে শুরু করে।ভিও সাধারণত প্রতিপক্ষের রক্ষণকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার ছক কষেন। কিক নেওয়ার আগমুহূর্তে নিজ দলের খেলোয়াড়দের জায়গা অদল-বদল করিয়ে এই কাজটি করার চেষ্টা করেন তিনি।এক সাক্ষাৎকারে ভিও বলেছেন, 'দলের খেলোয়াড়দের নিয়ে গবেষণা করতে হবে, তাদের শক্তির জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এমন খেলোয়াড় আছে, যারা ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে। এ ধরনের খেলোয়াড়দের মধ্যে সার্জিও রামোসের নাম বলা যায়। যেখানেই বল ফেলবেন, বাজি ধরতে পারেন যে যেকোনো মূল্যে রামোস বলের কাছে পৌঁছে যাবে।'গত ইউরোতে সেট পিস থেকে সরাসরি মাত্র একটি গোল হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেই গোলটি করেন ডেনমার্কের মিকেল ডামসগার্ড। ডেনমার্ক দলেও কিন্তু সেট পিসের জন্য আলাদা কোচ ছিল। এই গোলেরও 'মাস্টার মাইন্ড' ছিলেন মাডস বুটগেরেইট নামে সেট পিস কোচ। সে গোলে ডামসগার্ডের পাশাপাশি অবদান ছিল তিন ড্যানিশ খেলোয়াড়েরও। বুটেগেরেইট বলছেন, 'অনেকে মনে করেন সেট পিস গোল হচ্ছে সাধারণ গোল। আমি বুঝতে পারি না কেন তাঁরা এটা মনে করেন। এখানে দুর্দান্ত দলীয় সমন্বয় জড়িয়ে।'সেট পিস কোচ এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোও এখন সেট পিস কোচদের বিশেষ গুরুত্ব দিচ্ছে।ম্যানচেস্টারের ইউনাইটেডে সহকারী কোচ বানিয়ে আনা হয়েছে এরিক রামসেকে। ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের মতোই গুরুত্ব পাচ্ছে রামসের অন্তর্ভুক্তি। চেলসির অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব পালন করা রামসেকে ওলে গুনার সুলশার এনেছেন সেট পিস নিয়ে তাঁর বিশেষ দক্ষতার কারণে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে সেট পিসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ গোল খাওয়া দল ছিল ম্যানইউ, করেছিল মাত্র ৭ গোল।জুভেন্টাসে যাওয়ার পর ফ্রি কিক থেকে গোল করতে যেন ভুলেই গেছেন রোনালদো! ৭২ বারের চেষ্টায় মাত্র একটি গোল পেয়েছিলেন তিনি। রামসের সংস্পর্শে এবার নিশ্চয় ভাগ্য বদলাতে চাইবেন রোনালদো। | 12 |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।জানা যায়, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে চারটি টেঁটা ও একটি তিনকাইটা, রসুল্লাবাদ ইউনিয়ন থেকে পাঁচটি এবং সলিমগঞ্জ ইউনিয়ন থেকে দুটি টেঁটা উদ্ধার করা হয়।সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি বল্লম, দুটি রামদা ও চারটি টেঁটা উদ্ধার করা হয়েছে। | 6 |
নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালেরনিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৩টা ৪৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রখ্যাত এই নাট্যকার কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎমমতাজউদদীন আহমদ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদক লাভ করেন। তিনি বিভিন্ন সরকারি কলেজে বাংলা ভাষা সাহিত্য ও নাট্যতত্ব নিয়ে দীর্ঘদিন পড়িয়েছেন। এছাড়া ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচী প্রণয়নে কাজ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকও ছিলেন। ১৭ বছর বয়সে রাজশাহী সরকারি কলেজের ছাত্রাবস্থায় ভাষা আন্দোলনে যোগ দেন মমতাজউদদীন। বায়ান্নর ২১ ফেব্রুয়ারি রাতে রাজশাহী সরকারি কলেজে ইট কাদামাটিতে যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, তাতে মমতাজউদদীনও ভূমিকা রেখেছিলেন। মমতাজউদ্দীনের লেখা নাটক 'কী চাহ শঙ্খচিল' এবং 'রাজার অনুস্বারের পালা' কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত হয়েছিল। তিনি বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার রচিত নাটকের মধ্যে 'নাট্যত্রয়ী', 'হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার', 'স্বাধীনতা আমার স্বাধীনতা', 'জমিদার দর্পণ', 'সাত ঘাটের কানাকড়ি' অন্যতম। | 2 |
সাক্ষীরা সাক্ষ্য দিতে আসেন না বলে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধ মন্দিরে এবং বৌদ্ধদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার প্রক্রিয়া দীর্ঘ ৯ বছরেও শেষ হয়নি। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সাম্প্রদায়িক সহিংসতা 'রামু ট্র্যাজেডি' বলে অভিহিত হয়। ওই ঘটনায় করা ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। তবে কোনো মামলায় এখনও সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালতে উপস্থিত হতে সাক্ষীদের অনাগ্রহে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এতে মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে সীমা বৌদ্ধ মহাবিহারে হামলার মধ্য দিয়ে এই ঘটনার সূত্রপাত। পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফের বৌদ্ধ বিহার, বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। দু'দিনের তাণ্ডবে ১৯টি বৌদ্ধ বিহার, ৪১ বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় আরও ছয়টি বিহারে এবং বৌদ্ধদের অর্ধশত বাড়িঘরে। পুড়ে যায় কয়েকশ বছরের প্রাচীন প্রত্নতাত্ত্ব্বিক নিদর্শন। ফেসবুকে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে এই হামলা চালানো হয়। ঘটনার পর করা হয় ১৯টি মামলা। তবে জনৈক সুধাংশু বড়ুয়া রামু থানায় তার করা একটি মামলা পরে প্রত্যাহার করে নিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে, বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় করা ১৯ মামলার এজাহারে নাম-ঠিকানা উল্লেখিত আসামি ছিল ৩৭৫ জন। রামু থানার আট মামলার এজাহারে মোট আসামি সাত হাজার ৮৭৫ জন। এর মধ্যে ১১১ জনের নাম-ঠিকানা থাকলেও পুলিশ গ্রেপ্তার করেছিল ৭৪ জনকে। সন্দেহভাজন হিসেবে আটক ছিল ১৩২ জন। উখিয়া থানার সাত মামলায় পাঁচ হাজার ৬২৪ আসামি থাকলেও গ্রেপ্তার হয় ১১৬ জন। টেকনাফ থানার দুটি মামলায় ৬৫৩ আসামির মধ্যে গ্রেপ্তার ছিল ৬৩ জন। কক্সবাজার সদর মডেল থানায় দুই মামলায় এক হাজার ৩০ জনকে আসামি করা হলেও গ্রেপ্তার হয় ৯৮ জন। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় জামিন নিয়ে বেরিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া সবাই। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, 'রামুর সহিংসতায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে যে আঘাত হেনেছিল তা অনেকটা দূর হয়েছে। বৌদ্ধরা পেয়েছে দৃষ্টিনন্দন বিহার। কিন্তু এর পরও বৌদ্ধদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা মুছে যায়নি। কারণ, রামুর ঘটনার পর যে মামলাগুলো হয়েছে, তার কোনোটাই এখনও শেষ হয়নি।' ন্যক্কারজনক এ ঘটনায় দায়ীদের কারোর শাস্তি না হওয়ায় আক্ষেপ জানালেন এই বৌদ্ধ ভিক্ষু। তিনি বলেন, 'এর ফলে অজানা রয়ে গেল কারা এই ঘটনায় জড়িত। কারা সহিংসতায় ইন্ধন দিয়েছেন। আটক ব্যক্তিরা সবাই এখন জামিনে বের হয়ে গেছেন। অনেকেই পাড়ি দিয়েছেন বিদেশে। মামলার বিচার প্রক্রিয়া নিয়েও দেখা দিয়েছে নানা সংশয়। প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, রামু হামলার ১৮টি মামলার বাদী পুলিশ। পুলিশ কাকে আসামি করেছে, কাকে বাদ দিয়েছে আমরা জানি না। সেদিনের ঘটনায় যারা সামনের সারিতে ছিল, যারা ভাঙচুর-অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে, এদের অনেকের নাম পুলিশের অভিযোগপত্রে নেই। আবার অনেক ব্যক্তির নাম যুক্ত হয়েছে যারা ঘটনার সঙ্গে জড়িত নন। রামু হামলার পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সুপারিশ করেছিল। কিন্তু ঘটনার পরিকল্পনাকারী গডফাদারদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো অনেক নিরপরাধ ব্যক্তিকে আটক করে এসব মামলা দুর্বল করে ফেলা হয়েছে। মামলায় অনেক সাক্ষীর নাম-ঠিকানাও লেখা হয়েছে ভুলভাবে। ক্ষতিগ্রস্ত এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে পুলিশ এসব মামলার তদন্তকাজ সম্পন্ন করেছে বলে প্রজ্ঞানন্দ ভিক্ষু অভিযোগ করেন। তিনি মনে করেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং আসামি করার ক্ষেত্রে পুলিশের দায়িত্বহীনতায় অনেক সাক্ষী মামলার প্রতি আগ্রহ হারিয়েছেন। অনেকের মনোভাব বদলে গেছে। পুলিশও সাক্ষীদের আদালতে নিতে তৎপর নয়। তিনি বলেন, রামু সহিংসতার বিচার না হওয়ায় একই কায়দায় একের পর আরও সহিংস ঘটনার জন্ম হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় সর্বমোট ১৯টি মামলা হয়। এর মধ্যে বাদীর ইচ্ছায় একটি মামলা পরে প্রত্যাহার করা হয়েছে। অন্য ১৮টি মামলায় ৯৯৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এসব মামলা সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, 'বারবার সমন দেওয়ার পরও সাক্ষীরা আদালতে আসছেন না। আমরা বলেছি, সাক্ষীদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এর পরও তারা আদালতে আসতে আগ্রহী নন। সাক্ষীরা স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে না এলে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এই ব্যাপারে বৌদ্ধ নেতাদেরও ভূমিকা রয়েছে।' রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ূয়া বলেন, 'রামু হামলার সঙ্গে জড়িত অনেকের ছবি ও ভিডিও আমরা তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেছি। অথচ প্রকৃত অপরাধীদের কাউকে আসামি করা হয়নি। যাদের আসামি করা হয়েছে তাদের আমরা চিনি না। আমাদের অন্ধকারে রেখে মামলার তদন্ত হয়েছে। আদালতে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে।' রামু সহিংসতায় ফেসবুকে কোরআন অবমাননাকারী হিসেবে কথিত সেই উত্তম বড়ূয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি কোথায়- এই প্রশ্নের উত্তরে পরিবার বলছে, তারা কিছু জানে না। কোনো তথ্য নেই পুলিশের কাছেও। অথচ এই উত্তম বড়ূয়া মামলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। | 6 |
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ঈদুল ফিতরের পরে আগামী ২৪ মে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে। আর এর এক সপ্তাহ আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সব শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হবে। আর বিশ্ববিদ্যালয়গুলোর সব আবাসিক শিক্ষার্থীদের টিকা নিয়েই হলে উঠতে হবে। সোমবার দুপুরে করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে আমরা সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনবো। যদি কেউ টিকা না নিতে চিকিৎসকের যৌক্তিক কারণ দাখিল করতে পারেন তবে সে টিকা ছাড়াই আবাসিক হলে উঠতে পারবেন। অন্যদের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
করোনা ভাইরাসের প্রভাবে চীনে বন্যপশুর বাণিজ্য কমতে থাকার মধ্যেই সেনজেন প্রদেশে কুকুর-বিড়ার খাওয়া নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ। বিজ্ঞানীদের ধারণা বন্যপ্রাণী থেকেই করোনা ভাইরাস মানুষের মধ্যে প্রবেশ করেছে। উহানের বন্যপ্রাণীর দোকান থেকে আগেও মানুষের মাঝে ভাইরাস প্রবেশ করার প্রমাণ পাওয়া গিয়েছিল। চীনের দক্ষিণাঞ্চলের এ প্রযুক্তি নগরীতে আগামী ১ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। দেশটির প্রধান আইন কর্মকর্তা জানান যে গত ফেব্রুয়ারি মাস থেকেই তারা বন্যপ্রাণীর ব্যবসা ও ভোগ নিষিদ্ধ করেছিল। দেশটির বিভিন্ন প্রদেশ ও সিটি কর্তৃপক্ষ দেশব্যাপি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে। তবে সেনজেন শহর কর্তৃপক্ষ বন্যপ্রাণীর পাশাপাশি কুকুর ও বিড়াল খাওয়াও নিষিদ্ধ করলো। সিটি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি প্রাণীবাদি সংগঠন। উল্লেখ্য, এশিয়ার বেশ কয়েকটি দেশে কুকুর ও বিড়াল খাওয়া বৈধ ও খুব জনপ্রিয়। | 3 |
নাম পুষ্পরানী সরকার, বয়স ৮২ বছর। তবে বয়সের কারণে হেরে যাওয়ার মানুষ নন তিনি। বয়সকে জয় করে নিজেকে পরিচিত করে তুলেছেন। ইউটিউবে যারা রান্না-বান্নার ভিডিও দেখেন তারা পুষ্পরানীকে এক নামেই চেনেন। বিশেষ করে যারা বাঙালি রান্না পছন্দ করেন, তাদের কাছে খুবই পরিচিত পুষ্পরানী। তার ইউটিউব চ্যানেল 'ভিলফুড' বেশ জনপ্রিয়। চ্যানেলটির 'মাস্টার শেফ' পুষ্পরানী নিজেই। হিন্দুস্তান টাইমস বলছে, পুষ্প ভারতীয় হলেও তার রান্নার জনপ্রিয়তা গোটাবিশ্বে। এমনকী, ভারতের সঙ্গে নানা বিরোধে জড়িয়ে থাকা চীনের মানুষও ফলো করেন 'ভিলফুড' ইউটিউব চ্যানেল। মুখরোচক রান্নার রেসিপি দিয়ে পুষ্প বনে গেছেন ইউটিউব স্টার। ২০১৭ সালে পুষ্পরানীর নাতি সুদীপ সরকার খোলেন এই ইউটিউব চ্যানেল। প্রথম যে ভিডিও পোস্ট করা হয়েছিল সেটি ছিল কুমড়া ফুলের বড়া। খড়ের ছাউনির রান্নাঘরে, শীল-নোড়ায় পেষা মশলা আর বাগানের সবজি, পুকুরের মাছ দিয়ে রান্না করেন পুষ্প। সাহায্য করেন তার ছেলের বউ। হারিয়ে যাওয়া নানা ধরনের রান্নার ভিডিও বানান পুষ্প। পুষ্পরানীর বাড়ি ভারতের বীরভূমের ইলামবাজার বনভিলায়। পোশাক নয়, শুধু রান্না দিয়েই মন জয় করে ফেলেছেন মানুষের। বর্তমানে তার চ্যানেলের ফলোয়ার ১০ লাখ ৫৪ হাজার। ইউটিউব ২০২০ সালে তার চ্যানেলকে দিয়েছে 'গোল্ড প্লে' সম্মান। বছরে এই চ্যানেল থেকে আয় হচ্ছে আট থেকে ১০ লাখ রুপি। চীনে চ্যানেলটির ফলোয়ার ৪৬ হাজার। এ ছাড়া বাংলাদেশ, আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষ ফলো করেন পুষ্পরানীর চ্যানেল। পুটি থেকে শুরু ইলিশ, থানকুনি পাতা থেকে লাউ শাক, ডিম থেকে শুরু করে মাংস- সবই নানা কায়দায় রান্না করে দেখান ইউটিউবার পুষ্পরানী। | 3 |
পীরগঞ্জে নারীদের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) না মেলায় ইভিএমে (ইলেকট্রিক ভোটিং মেশিন) ভোট দিতে দেরি হয়েছে। বাড়িতে বঁটি আর ছুরি দিয়ে তরকারি কাটার কারণে আঙুলের ছাপ মেলানোয় সমস্যা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা। এতে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা সময় গড়িয়েছে ভোট নিতে।গতকাল সোমবার ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পীরগঞ্জের বড় আলমপুর ও মিঠিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বড় আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্নী চড়া উচ্চবিদ্যালয়, রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাঁরা। আঙুলের চাপ না মেলায় অনেকেই ভোট না দিয়ে বাড়িতে ফিরেছেন।বাঁশ পুকুরিয়া ভোটকেন্দ্রে ভোট দিতে আসা জমিলা বেগম, নাজমিন বেগম, রীনা খাতুন জানান, ইভিএমে অনেক দেরি হয়। ব্যালট হলে তাড়াতাড়ি ভোট দিতে পারতেন বলে জানান তাঁরা। তাঁরা জানান, বটি দিয়ে তরকারি কাটার কারণে হাতের আঙুলের রেখা মিশে গেছে। এতে ছাপ নেওয়া যাচ্ছে না। অপরদিকে উপজেলার মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ১১ জন পুরুষও ভোট দিতে পারেননি বলে জানা গেছে।নাম না প্রকাশের শর্তে বড় আলমপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, 'নারীদের হাতের ছাপ না মেলায় ভোটগ্রহণে দেরি হয়েছে। মা-বোনেরা বটি আর ছুরি দিয়ে তরকারি কাটার কারণে তাঁদের হাতের রেখা অনেকটা মিশে গেছে। যে কারণে ইভিএমে আঙুলের ছাপ না মেলায় অনেকে ভোটও দিতে পারেননি।' | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে পুঁজিবাদ ফ্যাসিবাদে পরিণত হয়েছে। এটা বিদায় করতে হলে বিপ্লব করতে হবে। বিপ্লব করতে হলে সুশৃঙ্খল সংগঠনের প্রয়োজন হয়। আর সংগঠনের জন্য জ্ঞানের প্রয়োজন। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। 'উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ: জনগণের আকাঙ্ক্ষা ও বামপন্থীদের ভূমিকা' শিরোনামে আলোচনা সভাটির আয়োজন করা হয়। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পূর্ববঙ্গ স্বাধীন হবে, সেটি স্পষ্ট হয়েছিল ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে। তখন প্রশ্ন উঠেছিল, কারা এই আন্দোলনের নেতৃত্ব দেবে? সমাজের সব শ্রেণি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কৃষক-শ্রমিক-ছাত্র সবাই এই আন্দোলনে নেমেছিল। ছাত্ররাই এই আন্দোলনের চালিকাশক্তি ছিল। তিনি বলেন, 'উনসত্তরের গণ-অভ্যুত্থানে দাবি উঠেছিল, ২১ ফেব্রুয়ারি ছুটির দিন ঘোষণা করতে হবে। পরে ১৯৭০ সাল থেকে মধ্যরাতে ২১ ফেব্রুয়ারি পালন শুরু হয়ে গেল। তখন থেকে বোঝা গেল আমরা পুঁজিবাদী ধারায় চলে গেলাম। থার্টি ফার্স্ট নাইটের মতো ২১ ফেব্রুয়ারিও অনুকরণ হতে থাকল। যার ফলে নিরাপত্তার নামে শহীদ মিনারে জনগণের যাওয়া নিয়ন্ত্রিত হলো।' আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, আইয়ুব খানের প্রধান অস্ত্র ছিল উন্নয়নের দশক। এই উন্নয়নের দশক দিয়ে জনগণের কষ্ট, দুর্দশা সব আড়াল করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, এ বিষয়ে শেখ মুজিবুর রহমানের "কারাগারের রোজনামচায়" বলা আছে, "উন্নয়নের দশক চলছে, কিন্তু মানুষের নিপীড়ন, কষ্ট এসবের কোনো উল্লেখ নেই।" এ সময় আনু মুহাম্মদ বলেন, মনে হয় যেন ২০১৭-১৮ সালে লেখা কথা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের আলোচনা করাটা এখনো প্রাসঙ্গিক। কারণ এখনো মুক্তিযুদ্ধ শেষ হয়নি। মুক্তিযুদ্ধের অনেক কিছু থেকে এখনো শেখার আছে। তিনি বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ছয় দফার ভিত্তিতে হয়নি, ১১ দফার ভিত্তিতে হয়েছিল। বর্তমান তরুণ প্রজন্মের যে পরিমাণে ইতিহাস চর্চা করা উচিত, সে পরিমাণে করে না। সবার লেখা, মত পড়া উচিত। তারপর স্বাধীনভাবে বিশ্লেষণ করে মন্তব্য করা উচিত। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আগামী দিনে গণ-অভ্যুত্থানের মূল শক্তি কে? একটি পর্যায়ে গিয়ে পুঁজিবাদ একটি সংকটে পড়বে, তখন তাদের আঘাত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত চারটি সংকটে পড়েছে। ১৯৭৫ সালের সংকটে শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এরপর ১৯৮১ সালে দ্বিতীয় সংকটে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তৃতীয় সংকট আসে ২০০৬ সালে। পরবর্তীতে যেটির সমাধান হয় এক-এগারোর মধ্য দিয়ে। আর ২০১৪ সালে আসে চতুর্থ সংকট, যা এখনো চলছে। সে জন্য বামপন্থীদের একতাবদ্ধ হতে হবে যেন পঞ্চম, ষষ্ঠ সংকট না আসে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদের (মার্ক্সবাদী) মবিনুল হায়দার চৌধুরী, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবদুল্লাহ আল ক্বাফী অনুষ্ঠান সঞ্চালনা করেন। | 9 |
রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের পশ্চিম নদিমপুর এলাকায় তেলপারই খালের ওপর নির্মিত ছবুর চেয়ারম্যান সেতুর গোড়া থেকে মাটি সরে গেছে। তিন বছর আগে সেতুর পশ্চিমাংশের গোড়া থেকে মাটি ধসে গেলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ অবস্থায় চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকল্পে সেতুটি নির্মাণ করা হয়। ২০১৯ সালে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের স্রোতে সেতুর পশ্চিমাংশের গোড়া থেকে মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে সেতুটির ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া স্থানে কাঠের তক্তা বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এ অবস্থায় চলাচল করতে গিয়ে ছোট-খাটো দুর্ঘটনাও ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে কিছুদিন আগে স্থানীয় যুবলীগ নেতা হাসান উর রশিদ চৌধুরীর নিজ অর্থায়নে ধসে পড়া স্থানে কাঠের সাঁকো বসিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন। এলাকাবাসীর আশঙ্কা, শিগগিরই সেতুটির ওই অংশ মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।নদিমপুর গ্রামের সোহেল রানা নামের এক ব্যক্তি বলেন, 'নির্মাণের পর থেকে সেতুটি দিয়ে রাউজানের বাসিন্দা ছাড়াও হাটহাজারীর লাঙ্গলমোড়া, ফটিকছড়ির তেলপারইর বাসিন্দারা চলাচল করেন। সেতুটির পশ্চিম দিকের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় এসব এলাকার হাজার হাজার মানুষ চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন। বড় ও মাঝারি আকারের যানবাহন তো দূরের কথা ছোট আকারের যানবাহন চলাচলেও বাধার মুখে পড়তে হচ্ছে। আমরা শিগগিরই এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।'সেলিম হায়দার নামের এক ব্যক্তি বলেন, 'কয়েক বছর ধরে সেতুটি এমন অবস্থায় পড়ে আছে। বর্ষায় পাহাড়ি ঢল ও পানির স্রোতে সেতুর গোড়া থেকে মাটি সরে গেছে। এ অবস্থায় আমরা বেশ ঝুঁকি নিয়ে চলাচল করছি। কিছুদিন আগে কাঠের পাটাতন বসানো হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা হলে সবার সুবিধা হতো।'এ বিষয়ে রাউজান উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম বলেন, 'আমি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাসহ সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছি। ধসে যাওয়া অংশ পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। এখনো প্রকল্পের অনুমোদন ও অর্থ বরাদ্দ পাইনি। অনুমোদন পেলে মেরামতের কাজ শুরু করা হবে।' | 6 |
কুমিল্লায় পৃথক অভিযানে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা মহানগর, বুড়িচং ও লাকসামে অভিযান চালিয়ে র্যাব, ডিবি ও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম জানান, যুবদল নেতা আবুকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর ঠাকুরপাড়ার বাসায় অভিযান চালিয়ে একটি এলজি ও একটি বুলেট উদ্ধার করা হয়েছে। একই রাতে বুড়িচংয়ের আরাগ আনন্দপুর এলাকা থেকে থানা পুলিশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু নাসের এবং একই উপজেলার আগানগর বাজার থেকে র্যাবের একটি দল উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবদুল আলীমকে একটি রিভলবার ও ৭টি হাতবোমাসহ গ্রেফতার করে। এছাড়া লাকসাম থানা পুলিশ উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি আবু সাঈদসহ দুইজনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, বিস্ফোরক ও নাশকতা পরিকল্পনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, যুবদল ও ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানায়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করছি। বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত | 6 |
জ্বালানি তেলের দাম বাড়ানোর পলে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে মালিক সমিতি। এই দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে একটি চিঠি পাঠিয়েছেন তারা। আজ শুক্রবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা। সংস্থার মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, 'যাত্রীবাহী লঞ্চের যাত্রীভাড়া বাড়ানোর লক্ষ্যে সংস্থার পক্ষ হতে নৌপরিবহন মন্ত্রণালয় ও আপনার দফতরে বহুবার আবেদন করা হলেও ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী ৮ নভেম্বর ভাড়া নির্ধারণের প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি একটি সভা আহ্বান করেছে। কিন্তু গত ৩ নভেম্বর সরকার হঠাৎ করে জ্বালানি তেল তথা ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেয় এবং ওই দিন রাত ১২টা থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। এই পরিস্থিতিতে জাহাজ পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে গেছে। সংগত কারণে সারাদেশে লঞ্চ মালিকরা যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য সংস্থাকে অনুরোধ করেছেন। অন্যথায় জাহাজ পরিচালনায় অপারগতা প্রকাশ করেছেন।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইটের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গতকাল বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটেছে। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নভোএয়ারের পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান। এ সময় ফ্লাইটটিতে ৭০ জন যাত্রী ছিল। ওই উড়োজাহাজের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলী আজগার বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায়। ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বন্ধ আছে। | 6 |
এক দশকের বেশি সময় ধরে কোমায় রয়েছেন তিনি। অথচ ওই অবস্থাতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত ২৯ ডিসেম্বর নার্সিংহোমে কোমায় থাকা অবস্থাতেই সন্তানের জন্ম দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক নারী। ঘটনাটি অবিশ্বাসযোগ্য হলেও এটাই সত্য যে, ওই নারী এক দশকের বেশি সময় ধরে কোমায় রয়েছেন। অথচ ওই অবস্থাতেই তিনি কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন? এই ঘটনার তদন্তে নেমে পুলিসের কাছে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কোমায় থাকা অবস্থাতেই ওই মহিলাকে কেউ ধর্ষণ করেছে বলে পুলিস মনে করছে। পুলিস ধর্ষককে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছে। ওই নারী যে অন্তঃসত্ত্বা তা জানতেই পারেননি নার্সিংহোমের নার্স থেকে চিকিৎসকরা। গত ২৯ ডিসেম্বর যে নার্সরা ওই রোগীকে দেখভাল করছিলেন তাদেরই একজন তড়িঘড়ি প্রসব করান। তিনি একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাতও সুস্থ রয়েছে। এদিকে কোমায় থাকা নারীর সন্তানের জন্ম দেয়ার ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফিনিক্স পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নারীর পরিবারের সদস্যরা। পুলিশের মুখপাত্র টমি টমসন বলেন, যৌন অপরাধের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সবদিক বিবেচনা করেই গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। প্রাদেশিক গভর্নর ডগ ডুসি বলেন, 'এটা খুবই বেদনাদায়ক ঘটনা'। ঘটনাটি জানার পরই পুলিশ ও গোয়েন্দাদের তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ওই নারীর স্বাস্থ্যের উপর বাড়তি নজর দেয়া হচ্ছে। এদিকে পুলিশ ও গোয়েন্দারা ওই নার্সিংহোমটি ঘিরে রেখেছেন। সেখানকার কর্মী, নার্স এবং চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেয়া হচ্ছে। হাসপাতালের পুরানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ওই নারী বছর দশেক আগে পানিতে ডুবে যান। এরপর থেকে কোমায় রয়েছেন তিনি। তারপর থেকে ফিনিক্সের ওই হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। ফিনিক্স হাসিয়েন্ডা হেল্থকেয়ার ফেসিলিটি নার্সিংহোমটি চালায় একটি অমুনাফামূলক সংস্থা। নার্সিংহোমের কেবিনে ওই নারীর উপর কে যৌন নির্যাতন চালিয়েছিল তাকে অবশ্য শনাক্ত করা যায়নি। তবে যৌন নির্যাতনের সময় ওই নারী গোঙাতে শুরু করেছিলেন বলে একটি সূত্রের দাবি। কিন্তু নার্সিংহোমের কেউই বিষয়টি অনুধাবন করতে পারেননি। বড়দিনের আগে পর্যন্ত নার্সিংহোমের কেউই বুঝতেও পারেননি যে, ওই নারী অন্তঃসত্ত্বা। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। | 3 |
যুক্তরাষ্ট্রের শোবিজের জনপ্রিয় তারকা বিল কসবি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পেনসিলভানিয়ার ফেডারেল আদালত গত ৩০ জুন কসবির যৌন নিপীড়নের দণ্ড প্রত্যাহার করে নেন। আদালতের এই আদেশের পর ওই দিনই ফিলাডেলফিয়ার উপকণ্ঠের কারাগার থেকে বেরিয়ে আসেন ৮৩ বছর বয়সী কসবি। মার্কিন শোবিজে কসবিকে একসময় শ্রদ্ধা-ভালোবাসার সঙ্গে 'আমেরিকাস ড্যাড' নামে অভিহিত করা হতো। জনপ্রিয় টিভি শো 'দ্য কসবি শো'-এর সৌজন্যে তিনি লাখো মানুষের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। তবে ২০০৪ সালে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে কসবিকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। দুই বছরের কিছু বেশি সময় কারাবাসের পর তিনি মুক্তি পেলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ও দণ্ড-উভয়ই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পেনসিলভানিয়ার সর্বোচ্চ আদালত কসবির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি পেয়েছেন। মামলার বিবরণে দেখা গেছে, কসবির বিরুদ্ধে অপরাধের অভিযোগ না আনার ব্যাপারে প্রসিকিউটর একটি সমঝোতায় পৌঁছেছিলেন। কিন্তু এই সমঝোতা চুক্তি চূড়ান্ত বিচারের সময় এড়িয়ে যাওয়া হয়েছে। বিচারিক এই ত্রুটি দ্রুতই ধরা পরার পরিপ্রেক্ষিতে কসবি কারামুক্তি পেলেন। 'দ্য কসবি শো' নামের টিভি শো যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয় হয়েছিল। কৃষ্ণাঙ্গ কমেডিয়ান কসবি তাঁর স্বভাবজাত কথোপকথনের মাধ্যমে জমিয়ে রাখতেন এই শো। ২০০৪ সাল থেকে একের পর এক নারী কসবির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনতে থাকেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা কসবির জীবনে তখন থেকেই বিপর্যয় শুরু হয়। কসবি কখনোই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেননি। তবে এমন অনেক অভিযোগের অর্থনৈতিক সমঝোতা হয়েছে। বিচারে ২০১৮ সালে কসবির কারাদণ্ড হয়। তিনি এই দণ্ড মেনেও নেন। ফিলাডেলফিয়ার উপকণ্ঠের এক নির্জন কারাগারে তাঁর স্থান হয়েছিল। 'সিভিল' মামলার সমঝোতায় দেওয়া তথ্য কোনো 'ক্রিমিনাল' মামলায় ব্যবহার না করার বিষয়ে কসবির সঙ্গে প্রসিকিউটরের চুক্তি হয়েছিল। কিন্তু এমন চুক্তি রক্ষা করা হয়নি বলে পেনসিলভানিয়ার উচ্চ আদালত কসবির দণ্ড বাতিলের নির্দেশ দেন। কারামুক্তির পর আমেরিকার একসময়ের জনপ্রিয় এই সেলিব্রিটির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কসবির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা কয়েকজন নারী গতকাল বুধবার বিকেলেই তাঁদের আইনজীবীদের পাশে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কসবির বিরুদ্ধে মামলায় প্রধান ভূমিকা পালনকারী অ্যান্ড্রিয়া মস্টেন্ট তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, এ ঘটনার পর যৌন নিপীড়নের শিকার নারীরা এগিয়ে আসতে উৎসাহ হারাবেন। ভিক্টোরিয়া ভ্যালেন্টিনো নামের অপর এক নারী বলেছেন, বিচারব্যবস্থার ফাঁকফোকরের কারণে একজন 'ধর্ষক' আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াবেন! এ ঘটনাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। ভিক্টোরিয়া অভিযোগ করেছিলেন, কসবি তাঁকে ১৯৬০ সালে ধর্ষণ করেন। ভিক্টোরিয়া বলেন, কসবি অন্তত ৬০ জন নারীকে যৌন নিপীড়ন করে তাঁদের জীবন দুর্বিষহ করেছেন। জেনিস বেকার কিনি নামের অপর এক নারী অভিযোগ করেছিলেন, কসবি তাঁকে ১৯৮০ সালে ধর্ষণ করেছিলেন। জেনিস বলেন, কারাগার থেকে বেরিয়ে কসবির মুক্ত বাতাসে হেঁটে যাওয়া দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েছেন। | 3 |
স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না বলে আবার নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যাঁরা বিদ্রোহী প্রার্থী হবেন, ভবিষ্যতে তাঁদের কোনো পদপদবি ও মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, অনিয়ম করে যাঁরা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়ামাত্রই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিএনপির গণ-আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, জনগণ এখন তাদের গণ-আন্দোলনের আহ্বান শুনলে হাসে। কারণ, ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু জনগণ তো দূরের কথা, তাদের দলীয় নেতা-কর্মীরাও সাড়া দেননি। বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে, কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কথায় কথায় যারা বিদেশিদের কাছে নালিশ করে, বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে জানান ওবায়দুল কাদের। সরকার নাকি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একদিকে ভোটে আসবে না, আবার নির্বাচিত হয়েও মির্জা ফখরুল ইসলাম সংসদে যাবেন না। সংসদে তো বিএনপির প্রতিনিধিও রয়েছেন। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাহলে একদলীয় শাসন হয় কীভাবে? বিএনপি বহুদলীয় গণতন্ত্রের মুখোশের আড়ালে যা করেছিল, জাতি তা ভুলে যায়নি। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। | 9 |
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আগে জীবন, কোনোভাবেই মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সেক্ষেত্রে বইমেলা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মঙ্গলবার (১৬ মার্চ) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আগামী ১৮ মার্চ বইমেলার উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বইমেলার আয়োজন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মেলা চালানোর মতো আর সুযোগ না থাকে, তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রার্থনা করছি, সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায়। এর আগে সকালে বইমেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বইমেলার নিরাপত্তা বিষয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়। এবার প্রকাশকদের ওপর হামলার কোনো হুমকি নেই বলে উল্লেখ করে তিনি বলেন, অতীতের ঘটনা মাথায় রেখে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া কোনো বই প্রকাশ নিয়ে তারা খোঁজ খবর রাখছেন বলেও জানান। | 6 |
দুই বছর আগে ভূমিধস বিজয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বরিস জনসন। কনজারভেটিভ পার্টির এ নেতা বেফাঁস ও রসাত্মক মন্তব্য, চলন-বলনের ভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা টেনে ইউরোপের 'ট্রাম্প' তকমা পান। কিন্তু হালে ভালো যাচ্ছে না বরিসের দিনকাল।বিরোধী লেবার পার্টির পাশাপাশি নিজ দলের মধ্যে ক্রমশ কোণঠাসা হচ্ছেন তিনি। সবচেয়ে বড় কথা, জনগণের মধ্যে তাঁর জনপ্রিয়তা কমছে। 'সাভন্ত কমরেস' নামের এক সংস্থার গত বুধবার প্রকাশিত জরিপের ফলে ৫৪ শতাংশ ব্রিটিশ ভোটার জনসনের পদত্যাগ করা উচিত বলে মত দিয়েছেন। ২০১৯ সালে যাঁরা তাঁকে ভোট দেন, তাঁদের প্রায় এক-তৃতীয়াংশও একই মত দিয়েছেন।ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মিরর সম্প্রতি একটি ছবি প্রকাশ করে, যেখানে গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দুই সহকর্মীর সঙ্গে বরিসকে অনলাইনে কুইজ খেলতে দেখা যায়। বড়দিন উপলক্ষে আয়োজিত এক পার্টিতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। এ খবর ফাঁস হওয়ার পরই ওই জরিপ চালায় সাভন্ত কমরেস।ডাউনিং স্ট্রিটের যে পার্টি নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে ঝড় বইছে, তার এক দিন আগেই কঠোর করোনা বিধিনিষেধ ঘোষণা করেন বরিস জনসন। ইউরোপের যে কটি দেশ করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যুক্তরাজ্য তাদের অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।এদিকে গত বছরের বড়দিনের কেলেঙ্কারির ধাক্কার ঢেউ থামার আগেই ওমিক্রন নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা নিয়ে নিজ দলের সাংসদদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন বরিস জনসন। গত বুধবার ঘোষিত নির্দেশনা অনুযায়ী, অফিসে কাজ করার সময় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। প্রয়োজনে হোম অফিস শুরু হতে পারে। নাইট ক্লাবসহ আরও কিছু জায়গায় ঢোকার জন্য ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসার প্রমাণ দেখাতে হবে। ১৫ ডিসেম্বর থেকে এসব বিধিনিষেধ কার্যকর হবে। কনজারভেটিভ পার্টির সাংসদ উইলিয়াম র্যাগ এ ঘোষণাকে 'মনোযোগ মূল সমস্যা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল' বলে মন্তব্য করেছেন।করোনার বাইরে যেসব অভিযোগ নিয়ে বরিসকে ঝামেলা পোহাতে হচ্ছে, তার মধ্যে নিজের সরকারি বাসভবন নবায়ন অন্যতম। কয়েক মাস ধরে এর গুঞ্জন শোনা যাচ্ছিল। সরকারি বাসভবন নবায়নে যথাযথ নিয়ম মানা হয় এবং ব্যয় নির্দিষ্ট বাজেটের মধ্যে রাখতে ব্যর্থ হওয়ায় কনজারভেটিভ পার্টিকে গত বৃহস্পতিবার জরিমানা করে দেশটির নির্বাচন কমিশন। এরপর নতুন করে তোপের মুখে পড়েন জনসন। | 3 |
নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ। শুরুতেই উইকেট নেন মোস্তাফিজ। এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়েছেন ইবাদত হোসেন। ফলে চাপে পড়ে গেছে স্থানীয় দল। লিঙ্কনে দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্থানীয় দল করেছ ২ উইকেটে ৫৭ রান। বৃষ্টির কারণে ম্যাচটি সাবলীলভাবে হতে পারছে না। ব্যাটিং অনুশীলন ভালোই করলো বাংলাদেশেএর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে দুই দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে রাখে সফরকারী বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬ দশমিক ১ ওভারে ৪১১ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। লিঙ্কনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। তামিম ৪৫ রানে আউট হলেও ৬৭ রান করেন সাদমান। এরপর মোমিনুল হক ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ২০ রান করে আউট হন তিনি। তবে মিডল-অর্ডারের চার ব্যাটসম্যান বড় ইনিংস খেলার চেষ্টা করেন। লিটন দাস, মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ হাফ-সেঞ্চুরি তুলে আহত অবসর নেন। ৪১ রান করে আহত অবসর নেন সৌম্য সরকার। লিটন ৬২, মাহমুদুল্লাহ ৫৯ ও মিরাজ ৫১ রান করেন।এছাড়া শেষের দিকে, আবু জায়েদ ২৩-তাইজুল ইসলাম ১৪ ও নাইম হাসান ১২ রান করেন। | 12 |
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে অসময়ের বৃষ্টিতে ফুল চাষিদের মাথায় হাত উঠেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে গত সোমবার টানা বৃষ্টিতে ফুল খেতগুলোতে পানি জমেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফুলচাষি ও ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।গতকাল বুধবার ফুল কানন পানিসারার মাঠে গিয়ে দেখা গেছে, খেতে জমে থাকা পানি সরাতে ব্যস্ত চাষিরা। হাড়িয়া মাঠে গাঁদা ফুল খেত থেকে পানি নিষ্কাশন করছিলেন জালাল উদ্দিন মোড়ল। তিনি বলেন, তিন দিনের বৃষ্টিতে এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। পানি জমে ১৭ কাঠা জমির ফুল খেতের অনেক গাছ গোড়া পচে মারা গেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ভালো টাকার ফুল বিক্রি করার সম্ভাবনা ছিল। তিনি আরও জানান, ক্ষতি হওয়ার পরও এ খেত থেকে তিনি অন্তত ৪০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবেন। তবে আবার বৃষ্টি হলে তা আর সম্ভব হবে না।ফুলচাষি আব্দুস সামাদ বলেন, 'এ সপ্তাহে সাড়ে তিন বিঘা জমিতে গ্ল্যাডিওলাস রঙিন ফুলের বীজ বপন করেছিলাম। কিন্তু বীজতলায় বৃষ্টির পানি জমে গেছে। বীজ বাঁচাতে বৃষ্টির ভেতরেই পানি নিষ্কাশন করেছি। এভাবে চলতে থাকলে সব বীজ নষ্ট হয়ে যাবে।পানিসারা গ্রামের বর্গাচাষি আজিজুর রহমান সরদার বলেন, এক বিঘা করে জারবেরা, চন্দ্র মল্লিকা, চায়না গোলাপ, ১০ কাঠা গ্ল্যাডিওলাস ও ১৫ কাঠা জমির গাঁদা ফুলের খেতে পানি জমে গিয়েছিল। গত দুদিন ধরে পানি সেচেছি। আর যদি বৃষ্টি না হয় বিজয় দিবস এবং এর আগে এসব খেত থেকে দেড় থেকে দুই লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।'বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, অসময়ের এ বৃষ্টিতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন গদখালী অঞ্চলের ফুল চাষিরা। এ অঞ্চলে এক হাজার ৪ শ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সাতটি ও পরীক্ষামূলকভাবে আরও ছয়-সাতটি জাতের ফুল চাষ হচ্ছে। বিভিন্ন দিবস উপলক্ষে চাষিরা ফুল চাষ করে থাকেন। কিছুদিন পরেই বিজয় দিবস। ফুলচাষিরা আশায় ছিলেন এ দিবস উপলক্ষে বেশ ভালো ব্যবসা হবে তাঁদের। কিন্তু এ বৃষ্টির কারণে ব্যবসায় মন্দা দেখা দেবে। | 6 |
করোনার ধাক্কা কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে ব্যবসা-বাণিজ্য। চলতি বছর ব্যবসায় প্রবৃদ্ধি যেমন হয়েছে, তেমনি কাঁচমালের মূল্যবৃদ্ধি নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। আবার নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে অমিক্রন। বছরটি কেমন গেল, তা নিয়ে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ছয়জনের অভিমত ছাপা হলো আজ। কথা বলেছেন সানাউল্লাহ সাকিব। ২০২১ সালটি ছিল ব্যবসা-বাণিজ্য ও নাগরিক জীবনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা আমাদের গন্তব্যের পথে এগিয়ে যাব। বছরটিতে দেশের ব্যাংক খাতে আমরা যা আশা করেছিলাম, তা পাইনি। করোনার কারণে ব্যবসা-বাণিজ্য ঠিকমতো হয়নি। যেগুলো একটু দুর্বল প্রতিষ্ঠান, সেগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি বছর। সে কারণে সব ব্যাংক ভালো করতে পারেনি। অবশ্য যেসব ব্যাংকের গ্রাহক ভালো ছিল এবং হিসাবনিকাশ করে পরিচালনা করেছে, তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল। ব্যাংকিং খাতে চলতি বছর আমরা অনেকটা নমনীয় ছিলাম। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছি। কাগজপত্রেও অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছি। কম গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র যাচাই-বাছাইয়ে যাইনি।আশা করছি, সামনের বছর ভালো যাবে। তাতে হয়তো খেলাপি ঋণ কিছুটা বাড়তে পারে। তারপরও আমরা দুঃসময় কাটিয়ে উঠতে পারব। করোনা আমরা যেভাবে মোকাবিলা করেছি, তাতে অনেক কিছুই আমরা শিখেছি। সেটি কাজে লাগিয়ে আশা করছি লাভবান হওয়া যাবে। করোনায় ব্যবসা-বাণিজ্য যেন ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য সরকার প্রণোদনা দিয়েছে। সেই অর্থ আমরা ব্যাংকগুলো বিতরণ করেছি। আশা করছি, যে পরিমাণ প্রণোদনার অর্থ আমরা বিতরণ করেছি, তার সবই আমরা আদায় করতে পারব। সরকার করোনার ধাক্কা যেভাবে সামাল দিয়েছে, তা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। করোনার মধ্যে আমাদের অর্থনীতির বড় একটি শক্তির জায়গা ছিল প্রবাসী আয়। বিদেশে থাকা আমাদের প্রবাসী ভাইয়েরা দুই হাত উজাড় করে করোনাকালে দেশে অর্থ পাঠিয়েছেন। এ সময় অনেক প্রবাসী কাজ হারিয়ে দেশে ফেরতও এসেছেন। আমরা আশা করব, সরকার এখন সেসব প্রবাসী ভাইকে বিদেশ তথা তাঁর কর্মস্থলে ফেরত পাঠানোর বিষয়ে উদ্যোগ নেবে। এ ছাড়া অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। খুলনা থেকে চট্টগ্রামে কাঁচামাল পাঠাতে হলে এখনো দুই দিন লেগে যায়। পদ্মা সেতু হলে যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নতি হবে। কিন্তু তার আগেই যদি যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটানো যায়, তাহলে দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য তা সুফল বয়ে আনবে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নতি করতে না পারলে ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই আমার প্রত্যাশা থাকবে ট্রাফিক ব্যবস্থার উন্নতির। | 0 |
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ সদরের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। একটিও মানুষ যাতে না খেয়ে থাকে, প্রতিটি মানুষ যেন ঘর পায়, মৌলিক অধিকারগুলো পায় সে বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ইউএনডিপি ও ইউকে এইড এর অর্থায়নে গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার চর মানিকদাহ ও সোনাকুড় এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, "সাধারণ মানুষ যাতে মৌলিক অধিকারের নিশ্চয়তা পায় সেই প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নিয়েছেন।" পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, ইউনডিপির জ্যেষ্ঠ পরামর্শক আব্দুল মান্নান বক্তব্য রাখেন। এ সময় পৌরসভার কাউন্সিলরগণ, আওয়ামী লীগ নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। | 6 |
সরাসরি গ্রাহকসেবায় জড়িত নন-গ্রামীণফোন ও বাংলালিংকের এমন কর্মীরা এখন বাসা থেকে অফিস করবেন। দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান দুটি আজ সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের কর্মীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা একটি পরিকল্পনা করেছি, যেখানে আমাদের ৭ কোটি ৬৫ লাখ গ্রাহকের চলমান সেবা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। আমরা মনে করি এমন একটি সময়ে গ্রাহকদের পাশে থাকা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমাদের কর্মী, যাঁরা সরাসরি গ্রাহকসেবার সঙ্গে জড়িত নন, তাঁদের বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করছি। একই সঙ্গে যাঁরা সরাসরি গ্রাহকসেবা দেবেন, তাঁদের জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে উৎসাহিত করছি।' বাংলালিংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের বেশির ভাগ কর্মী বুধবার থেকে আগামী দুই সপ্তাহের জন্য বাসায় থেকে অফিস করবেন। নেটওয়ার্ক অপারেশন বা গ্রাহকসেবার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা বাদে সবাই বাসায় অফিস করবেন। এ সময় সব কর্মীকে যথাসম্ভব বাইরে চলাচল সীমিত করার অনুরোধ জানানো হয়েছে। | 0 |
ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের উদ্যোগের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ফাঁসি হচ্ছে সরকারের একটা ভাঁওতাবাজি। দেশে বড় কিছু ঘটলেই সরকার একটা আশার বাণী শুনিয়ে দেয়। ধর্ষণ ও যৌন নিপীড়ন জঘন্য অপরাধ। তবে তার চেয়েও বড় অপরাধ ভোট দিতে না দেওয়া। ফাঁসি কোনো বিচার নয়। ফাঁসি একটা মধ্যযুগীয় ব্যাপার। জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের কথা বলা হয়। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শেখ রাসেল পার্কে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত 'বাংলাদেশে কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা' শীর্ষক গণসংলাপে তিনি এ মন্তব্য করেন। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল সুজনের সভাপতিত্বে গণসংলাপে আরও বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ূয়া, অমল আকাশ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, পপি রানী সরকার প্রমুখ।ডা. জাফরুল্লাহ বলেন, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ শহরের লোকসংখ্যা ৩০ লাখ। কিন্তু তাদের হাতে কোনো ক্ষমতা নেই। ত্বকীর বিচার আজও হয়নি। মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৫ জনের মধ্যে অর্ধেকের মৃত্যুর কোনো যুক্তিসংগত কারণ নেই। ঘটনাটি যেভাবে হয়ে থাকুক, চিকিৎসাটা তো করা যেত।অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি অকাল মৃত্যুর দেশে পরিণত হয়েছে। এই অকালমৃত্যু হচ্ছে রাস্তায়, নদীতে, রেলপথে, ক্রসফায়ারে, মসজিদে, কারখানায়, বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে। তিনি বলেন, ধর্ষণ হচ্ছে ক্ষমতার একটা প্রয়োগ। এ কারণে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের যোগসাজশ দেখা যায়। জোনায়েদ সাকি বলেন, আজকে এই রাষ্ট্রব্যবস্থায়, তার নিয়মকানুন, তার প্রতিষ্ঠান, তার কর্মকর্তারা যেভাবে চালাচ্ছেন তার মধ্যে আমাদের মৃত্যুফাঁদ আছে। ১০০টি ধর্ষণের মধ্যে ৯৭টির বিচার হয় না। ধর্ষণ শুধু যৌন আগ্রাসন নয়, এটা হলো ক্ষমতা প্রয়োগের একটা উৎকট ও বীভৎস প্রদর্শন। | 6 |
সম্প্রতি ইন্টারনেট জগতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি দেখতে অবিকল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মতো। ওই ব্যক্তি দেখতে সত্যি সত্যি ইলন মাস্কের মতো নাকি ভিডিওটি বানোয়াট-এ নিয়ে প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক পোস্টের খবরে জানা যায়, ওই ভিডিওতে দেখা গেছে, ইলন মাস্কের মতো দেখতে চীনা ওই ব্যক্তি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর আচরণও অনেকটা টেসলারের সিইও ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতোই। নিউইয়র্ক পোস্ট বলছে, সবার আগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ওই ভিডিওটি শেয়ার করা হয়। এরপর ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ভিডিওটির ভিউ কয়েক হাজার, মন্তব্য এসেছে কয়েক শ।ভিডিওতে ইলন মাস্কের মতো ওই ব্যক্তিকে দেখে অনেকে অবাক হয়েছেন। যেহেতু ওই ব্যক্তি চীনা নাগরিক তাই কয়েকজন ফেসবুক ব্যবহারকারী তাঁকে ই লং মাস্ক নামে সম্বোধন করেন। কারণ, চীনে নামের বানানগুলো এ আদলে হয়ে থাকে। অনেকে আবার ওই ব্যক্তির অস্তিত্বই মানতে নারাজ। বলছেন, চালাকি করে নকল ভিডিও বানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তি ব্যবহার করে এমন বানোয়াট ভিডিও তৈরির ঘটনা অবশ্য নতুন নয়। বানোয়াট ছবিগুলো সাধারণত অন্য কারও ছবির ওপর জুড়ে দেওয়া হয়। এটা করা হয় খুব চতুরতার সঙ্গে। এগুলোকে এতটাই বাস্তবসম্মত বলে মনে হয় যে ভিডিওটি আসল না নকল, তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। ../ একজন ফেসবুক ব্যবহারকারী বিষয়টি উল্লেখ করে লিখেছেন, এটা একেবারেই বানোয়াট। তিনি কথা বলার সময় ক্যামেরাটি চারপাশে যখন ঘোরানো হচ্ছিল তখন তাঁর মুখ দেরিতে দেখা গেছে। আরেক ফেসবুকারও একমত পোষণ করে জানান ভিডিওটি নকল। গত মার্চে হলিউড তারকা টম ক্রুজের এ রকম বানোয়াট কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওগুলো এতটাই নিখুঁত ছিল যে কোটি কোটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর বিশ্বাস করতে কষ্ট হয়েছিল পর্দায় তাঁরা যে অভিনেতা টম ক্রুজকে দেখেন ভিডিওটি তাঁর নয়। | 3 |
নয় মাসের যুদ্ধ, ত্যাগ-তিতিক্ষা আর এক নদী রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশের। গতকাল ছিল কাঙ্ক্ষিত সেই বিজয়ের দিন- ১৬ ডিসেম্বর। বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সর্বস্তরের মানুষ বিজয়োল্লাসে নেমেছিল রাজপথে। রাজধানীসহ সারাদেশ গতকাল বুধবার হয়ে উঠেছিল লাল-সবুজের নদী। কভিড-১৯ মহামারির মধ্যেও উৎসবমুখর হয়ে উঠেছিল রাজনৈতিক অঙ্গন থেকে সাংস্কৃতিক অঙ্গন।
রাজধানীতে বিনোদনকেন্দ্রগুলোর পাশাপাশি হাতিরঝিল এবং টিএসসি এলাকায়ও ঢল নেমেছিল মানুষের। সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে হয়েছে নানা অনুষ্ঠান। পাড়া-মহল্লায় বেজেছে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। বিভিন্ন ভবনে তোলা হয় জাতীয় পতাকা। সন্ধ্যায় ঝাড়বাতি আর রংবেরঙের পতাকায় উজ্জ্বল হয়ে ওঠে ভবন, বাড়ি, সড়ক, সড়কদ্বীপ। শহীদদের আত্মার শান্তি, জাতির সমৃদ্ধি কামনা করে সব ধর্মের উপাসনালয়ে হয়েছে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নত মানের খাবার।
গতকাল নানা আয়োজনে ফুটিয়ে তোলা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ও আত্মত্যাগের আখ্যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে এ বিজয় দিবস নিয়ে আসে আলাদা তাৎপর্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশে এবারের বিজয়ের উৎসব আরও বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও তাতে বাদ সেধেছে করোনাভাইরাস মহামারি। তার পরও গানে, আবৃত্তি আর নাচের মুদ্রায় বিজয়ের উল্লাস বয়েছে গোটা রাজধানীজুড়ে।
শিল্পকলা একাডেমি : আলোচনা, নাচ-গান, আবৃত্তিসহ নানা মনোজ্ঞ আয়োজনে বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করেছে শিল্পকলা একাডেমি। বিজয়ের প্রভাতে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু করে তাদের কর্মসূচি।
এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি আসাদ মান্নান, নূরুল হুদা, আসলাম সানি ও রহিমা আক্তার কল্পনা। আবৃত্তি করেন মজুমদার বিপ্লব, তামান্না তিথি, আব্দুল রাকিবিল বারী, মাসকুর-এ-সাত্তার কল্লোল, আবু নাসের মানিক। সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন রুকসানা আক্তার রূপসা, সুচিত্রা রানী সূত্রধর, সোহানুর রহমান সোহান, আবিদা রহমান সেতু, রাফি তালুকদার, মোহনা দাস, কোহিনুর আক্তার গোলাপী, স্মরণ প্রমুখ। দ্বৈত সংগীত পরিবেশন করেন সাব্বির জামান ও রাজিব।
একাডেমির অ্যাক্রোবেটিক দলের শিশু বিভাগ ও বড়দের দল পরিবেশন করে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী। লিয়াকত আলী লাকীর রচনা ও নির্দেশনায় বাঙলা কলেজ যুব থিয়েটার মঞ্চায়ন করে নাটক 'মুজিব মানে মুক্তি'।
'সাহসী তারুণ্যে আগামীর বাংলাদেশ' শিরোনামে চারুশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্পে অংশ নেন জাহিদ মুস্তফা, সনজীব দাস অপু, সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম), আলক্তগীন তুষার, শামসুল আলম আজাদ, রিফাত জাহান কান্তা, মুক্তি ভৌমিক, মনি দীপা দাসগুপ্তা, জাকির হোসেন পুলক ও তৈমুর হান্নান।
দ্বিতীয় পর্বে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতেই জাতীয় নাট্যশালার লবিতে অতিথিদের স্বাগত জানায় নৃত্য সংগঠন স্পন্দন। জাতীয় নাট্যশালা মিলনায়তন মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা পরিবেশন করেন জাতীয় সংগীত।
আলোচনা পর্বে অনলাইনে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনলাইনে যুক্ত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তৃতা করেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।
আলোচনা শেষে সমবেত সংগীত পরিবেশন করেন একাডেমির সংগীতশিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন তিমির নন্দী, দিনাত জাহান মুন্নী, পিন্টু ঘোষ, রাজীব, বিমান চন্দ্র বিশ্বাস ও বুলবুল মহলানবীশ। অনিক বোসের নৃত্য পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে স্পন্দন। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় 'গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ' নৃত্যালেখ্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। আবৃত্তি করেন আশরাফুল আলম। সবশেষে অ্যাক্রোবেটিক পরিবেশন করে শিশুশিল্পীরা। ক্যাপ ডান্স, হাই সাইকেল ব্যালেন্স, রোপ ডাউন্ড, রিং জাম্প, হাঁড়ি ও লাঠি, রোপ জাম্প এবং সাউদিয়ার মনোমুগ্ধকর পরিবেশনা মিলনায়তনে আগতদের আকর্ষিত করে রাখে। বড়দের পরিবেশনায় ছিল হ্যান্ড স্কিল, রোলার ব্যালেন্স, মাউথ স্কিল, ব্যারেল ব্যালেন্স, নেক আয়রন বার, টপ টু আমব্রেলা, ফায়ার ডান্স, চেয়ার সেটিং, বডি ব্যালেন্স এবং নুনথু।
জাতীয় জাদুঘর :আলোচনা ও সেমিনারের মধ্য দিয়ে বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করেছে জাতীয় জাদুঘর। গতকাল জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনের এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে নানামাত্রিকভাবে তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন; তিনি ছিলেন বিশবন্ধু। তিনি বলতেন, ইতিহাস জানা দরকার; ইতিহাস বিষয়ে সচেতন হওয়া দরকার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের টেবিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়ে গিয়ে তার তত্ত্বাবধানে রাখে। পরে কর্মকর্তা ড. ফিরোজ মাহবুব সেই ঐতিহাসিক টেবিলটি জাদুঘরে আনেন। এটি ইতিহাসের দুর্বলতা। বঙ্গবন্ধু সব রকমের মানুষ নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশে কুঠারাঘাত করেছেন। জিয়া এবং এরশাদ ধর্মান্ধ গোষ্ঠীকে এদেশে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। যে কারণে আজ তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার স্পর্ধা দেখাচ্ছে। এদের মৌলবাদী বলা যাবে না। এরা হলো গোঁড়া ধর্মান্ধ ও পশ্চাৎপদ জালেম গোষ্ঠী। বঙ্গবন্ধুর আদর্শায়িত বাংলাদেশ গড়তে হলে শুধু অবকাঠামোগতভাবে এগোলেই হবে না; বুদ্ধিবৃত্তিক চর্চা করতে হবে। সমাজের বৈষম্য কমাতে হবে।
বিপিপির আলোচনা সভা :বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আইইবি সেমিনার হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু প্রমুখ। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর (আইইবি) সামনে নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিপিপি, আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের নেতারা।
কদমতলীতে আলোচনা সভা :রাজধানীর কদমতলীতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে 'প্রত্যহ ভাল থাকি' শরীরচর্চা সংগঠনের (প্রভাথা) উদ্যোগে এ আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক মেম্বার মো. মহশিন, মাশরেকুল আনোয়ার, মো. আব্দুল মান্নান, মো. আবুল হোসেন, হাজি শামীম আহমেদ সামু, এবিএম আহসান দিপু, মো. খোরশেদ আলম শিকদার, আব্দুল কাদের, ওয়াহিদ, মো. মিল্টন প্রমুখ। ডিএনসিসি ওয়ার্ড ৪২ (বেরাইদ) :বিজয় দিবস ২০২০ উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৪২ নং ওয়ার্ড (বেরাইদ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আনছার মিন্টু। এতে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ ও স্থানীয় নেতারা। বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি, বেরাইদ গণপাঠাগার, একেএম রহমতুল্লাহ কলেজ, বেরাইদ মুসলিম হাই স্কুল, রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ রাহীমুল্লাহ মোল্লা দাখিল মাদ্রাসা ও এতিমখানা, বেরাইদ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, শতদল জুনিয়র হাই স্কুল, বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরাইদ মডেল স্কুল, আল-ফালাহ আইডিয়াল স্কুল, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুল, কিডস গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল, ফকিরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবদুল মতিন একাডেমি।
| 6 |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাইলপোস্টে ধাক্কা লাগায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের একঢালা বটগাছ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, একটি দ্রুতগামী মোটর সাইকেল তিন জন আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুমন ও সাকিব নামে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আব্দুল্যাহ নামে গুরুতর আহত অপর আরোহীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের মোজাফফর রহমানের ছেলে সুমন মিয়া, শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ ও সাকিব হোসেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। | 6 |
১ মার্চ ২০২০ হতে দেশে আগত পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকাায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশীকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স এর পক্ষ থেকে এক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এর প্রাদুর্ভাব পড়েছে বাংলাদেশেও। করোনায় বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে মারা গেছে তিনজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এদিকে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৫৫৮ জন। করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছে তিন লাক্ষ ৮১ হাজার ৬৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাক্ষ দুই হাজার ৪২৯ জন। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.