text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই তিস্তা অববাহিকার চরাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর থেকে তিস্তার পানি হুহু করে বৃদ্ধি পাওয়ায় তিস্তার চর অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চলগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত ২৪ ঘণ্টায় তিস্তার ভাঙনে ৩০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, বুধবার সকাল ৬টা থেকে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ব্যারাজ পয়েন্টে ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার, সকাল ৯টায় পয়েন্টে ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় ৫২ দশমিক ৪৫, যা বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার তীরবর্তী নিম্না অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওই এলাকাগুলোতে দেখা দিয়েছে ভাঙন। এদিকে, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, তিস্তার পানি কয়েক দিন স্বাভাবিক থাকার পর গত রাত থেকে আবারো বৃদ্ধি পাচ্ছে। তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শতাধিক পরিবারের বাড়িতে পানি ঢুকেছে। পানি যেভাবে উজান থেকে আসছে তাতে দু-এক দিনের মধ্যেই তিস্তায় বন্যা দেখা দেবে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক হোটেলের ভেতরে মাদক কারবার ও সেবনের আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালের অভিযান চালিয়ে দুজনকে আটক করে (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তি রাজধানীর ভাটার, নিকুঞ্জ ও কাফরুলে অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে আটক করায়। এ সময় তাঁদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃতরা হলো-হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালের মালিক রইস উদ্দিন রবি (৪৩), হোটেল ম্যানেজার মো. আলম ওরফে রনি (৪০) এবং তাঁদের তিন সহযোগী মো. হানিফ মোল্লা (৩৬), মোসা. শাহিদা বেগম (৪৫) ও মোছা রিমিয়ারা খাতুন (৩০)।আজ শনিবার ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে একটি চক্র ভাটারা থানার হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘ দিন ধরে ইয়াবা কারবার করছে। এমনকি হোটেলের ভেতরে নিয়মিত মাদকের আসর বসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) রাত থেকে আজ সকাল রাজধানীর ভাটারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হোটেলটির মালিক ও ম্যানেজারসহ এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা।তিনি বলেন, প্রথমে গতকাল রাতে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য মতে রাজধানীর নিকুঞ্জ, কাফরুল ও ভাটারা এলাকা থেকে বাকি তিনজনকে আটক করা হয়। বাকি তিনজনের কাছ থেকে ১১ হাজার ১৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসিকে জানিয়েছে, তাঁরা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এ হোটেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন হোটেল পদ্মা ইন্টারন্যাশনালের (আবাসিক) মালিকসহ কর্মচারীদের সহযোগিতায় চক্রটি হোটেলে বসেই ইয়াবা হাতবদল ও লেনদেন করতেন। হোটেলে আগত অতিথিদের কাছেও সেবনের জন্য ইয়াবা বিক্রি করা হতো।আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সহকারী পরিচালক মেহেদী হাসান। | 6 |
বগুড়ার শেরপুরে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে গত বুধবার গ্যাসের বিষক্রিয়ায় একজন শ্রমিক নিহত ও তিনজন অসুস্থ হওয়াকে কেন্দ্র করে কারখানায় হামলা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে কারখানার সিকিউরিটি প্রধান কিবরিয়া হোসেনসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসী জানান, গত বুধবার কারখানার পাইপ ছিদ্র হলে ফ্যাক্টরিতে বিষাক্ত ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আয়শা আক্তার নামে এক শ্রমিক নিহত হন। তাকে উদ্ধার করতে আসা অপর তিন শ্রমিক আজিরন বেওয়া (৪৫), মনোয়ারা বেগম ও ঝর্ণা আক্তারও গ্যাসের বিষাক্ততায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় নিহত আয়শা আক্তারকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও বাকি তিনজনকে গোপনে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়। আজ রাতে অসুস্থ আজিরন বেওয়াকে কারখানায় আনা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের আত্মীয়স্বজনরা তাঁর সঙ্গে দেখা করতে চায়। কিন্তু কারখানার সিকিউরিটি গার্ডরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়। খবর পেয়ে আশপাশের মানুষজন জড়ো হতে থাকে। এরপর তারা জোর করে ভেতরে প্রবেশ করতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়।অসুস্থ আজিরন বেওয়ার ভাই শাজাহান আলী বলেন, 'গত বুধবার আমার বোন কারখানায় অসুস্থ হলেও তাকে সময় মত চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। আজকে আমরা যখন খবর পেয়ে বোনকে দেখতে এসেছি তখন তারা দেখতে দেয় নাই। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।'ঘটনাস্থলে উপস্থিত শেরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়জুল ইসলাম বাপ্পি বলেন, 'আশপাশের মানুষের কৃষি জমি ধ্বংস করে এই কারখানাটি গতে তোলা হয়েছে। কারখানার শ্রমিকদের যথেষ্ট নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা নেই। আজকে রোগীর স্বজনরা যখন তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।'তবে গ্যাসের বিষক্রিয়ার কথা অস্বীকার করে কারখানার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন সেন্টু বলেন, 'গত বুধবার এ ধরনের কোন ঘটনা ঘটেনি। নিহত আয়শা আক্তার আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ করে অসুস্থতা বৃদ্ধি পেলে তাঁর মৃত্যু ঘটে। কিন্তু এই ঘটনায় একদল মানুষ মিথ্যা প্রচার চালিয়ে অসন্তোষ তৈরির চেষ্টা করছে।' কারখানায় হামলার বিষয়ে সাজ্জাদ হোসেন বলেন, রাতে একদল মানুষ জোর করে কারখানায় ঢোকার চেষ্টা করে। তাদেরকে বাধা দিলে আমাদের সিকিউরিটি প্রধান কিবরিয়া হোসেনসহ অপর একজনকে ইটের আঘাতে আহত করা হয়। এ সময় স্থানীয় থানায় খবর দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা এলাকার কেউ নন। তাদেরকে বিশেষ কোন উদ্দেশ্যে শেরপুর শহর থেকে আনা হয়েছে বলে দিনি দাবী করেন।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, কারখানায় হামলার খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোন পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি।উল্লেখ্য, গত বুধবার এসআর কেমিক্যাল কারখানায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের মো. সোলায়মান আলীর স্ত্রী আয়েশা আক্তার অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যু অস্বাভাবিক মনে হলে হাসপাতালের পক্ষ থেকে থানায় জানানো হয়। পুলিশের পক্ষ থেকে লাশটি থানায় নিয়ে এসে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে বৃহস্পতিবার সকাল ১০ দশটায় লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। | 6 |
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই এর দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার সরকারি বাসভবনে সাংবাদিকরা সম্প্রতি বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০' এ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অন্য এনজিও'র মতো টিআইও তাদের পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয়, তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না। তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেদনটি আমি দেখেছি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু'ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের নানা পদ্ধতিগত ত্রুটির কথা আমাদের জানা। ড. হাছান বলেন, টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও তা এত গুরুত্ব দিয়ে ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআইকে সংরক্ষণ করতে হয়। সিপিআই ২০২০ অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশকে ১২তম অবস্থানে দেখানো হয়েছে, যেটা সিপিআই-২০১৯ এর ১৪তম স্থানের চেয়ে দুই ধাপ নিচে। দুর্নীতি দমন কমিশন বলেছে, টিআই-এর এ রিপোর্ট সঠিক নয়। সাংবাদিকদের মুখোমুখি হবার আগে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব অনলাইনে উদ্বোধনকালে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিজ দেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠচর্চা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন বড়ুয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। | 6 |
করোনা ভাইরাসে ব্রিটেনে এ পর্যন্ত মৃত ২৩৩ জনের মধ্যে কয়েকজন মুসলিমসহ তিনজন বাংলাদেশী মারা গেছে। এই তিন বাংলাদেশীর মধ্যে ইতোমধ্যে দু'জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ইসলামী নিয়ম অনুযায়ী। একজনের লাশ এখনো দাফনের জন্য অপেক্ষমান। গার্ডেন অব পিস ফিউনারেল সার্ভিস মুসলিমদের জানাজা ও দাফন প্রতিক্রিয়া সম্পন্ন করছে। কিন্তু এই প্রক্রিয়া অব্যাহত নাও থাকতে পারে। কারণ ব্রিটিশ সরকার বলছে, এভাবে লাশের সারি বাড়তে থাকলে কবরের জায়গা সঙ্কট দেখা দিবে এবং দাফনের ক্ষেত্রে মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করা সম্ভব হবে না। অর্থাৎ ধর্মীয় রীতি অনুযায়ী লাশ দাফন না করে পুড়িয়ে ফেলা হতে পারে। বিষয়টি ভাবিয়ে তুলেছে ব্রিটেনের মুসলিমসহ অন্যান্য কমিউনিটিকে। এরই প্রেক্ষাপটে মুসলিম কমিউনিটির নেতারা সে দেশের মুসলিমদের স্থানীয় এমপির কাছে চিঠি লিখে মুসলিম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লাশ দাফনের ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছে। মুসলিম এনগেইজমেন্ট অ্যান্ড ডেভোলাপমেন্ট নামক একটি সংস্থার ওয়েবসাইটে শনিবার সকালে এই তথ্য দিয়ে বলা হয়েছে, সরকার ' ইমার্জেন্সি করোনাভাইরাস বিল ২০১৯-২১' নামে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে। এই বিলের খসড়া প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে একদফা বিলটি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। আগামী ২৩ মার্চ সোমবার তা পাস করার লক্ষ্যে আবারও পার্লামেন্টে তোলা হবে। এই বিলটি পাস হয়ে গেলে বর্তমানে ব্রিটেনের বহু ধর্মের মানুষের নিজ নিজ ধর্মমতে দাফন কাফনের যে অধিকার আছে সেটা খর্ব হয়ে যাবে। স্থানীয় কাউন্সিল যেভাবে ইচ্ছা সেভাবে দাফন করতে পারবে। কাউন্সিল চাইলে ধর্মমতে দাফনের অনুমতি দিবে, নতুবা লাশ জ্বালিয়ে ফেলতে পারবে। তখন মুসলমানদের ইচ্ছার কোনো গুরুত্ব থাকবে না। বর্তমান 'পাবলিক হেলথ ১৯৮৪ ধারা ৪৪ (৩)' আইনে মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের নিজ নিজ ধর্মমতে লাশ দাফনের অধিকার দেয়া আছে। ফলে স্থানীয় কাউন্সিল চাইলেই কারো মরদেহ জ্বালিয়ে ফেলতে পারে না। তাই পার্লামেন্ট চাচ্ছে এই আইনকে পরিবর্তন করতে। আইন পাস হয়ে গেলে ইসলামি নিয়মে লাশ দাফনের কোনো সুযোগ থাকবে না। তাই বিলটি পাস করার আগে তাতে মুসলমানদের ধর্মীয় অধিকার রক্ষায় প্রয়োজনীয় সংশোধনী আনতে এমপিরা ভুমিকা রাখতে পারেন। মুসলিম এনগেইজমেন্ট অ্যান্ড ডেভোলাপমেন্ট এর ওয়েবসাইটে আরো বলা হয়েছে, হিউম্যান রাইট আইন ১৯৯৮ অনুসারে মানুষের ধর্মীয় অধিকার উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তাই মুসলমানসহ অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষায় এমপিদের সোচ্চার হতে হবে। সংস্থাটি ব্রিটেনের সর্বস্তরের মুসলমানদেরকে তাদের নিজ নিজ এলাকার এমপির কাছে চিঠি লিখতে অনুরোধ জানিয়েছে। আগামী ২৩ মার্চ বিলটিতে যেন প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়। মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অধিকার যাতে রক্ষা হয়। এই লিংকে ://.../-/-/-/ করে খুব সহজেই নিজ নিজ এলাকার এমপির কাছে চিঠি লিখা যাবে। উল্লেখ্য, ব্রিটেনে সাড়ে ৬ কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা ৩০ লাখ । মুসলমান ছাড়াও ইহুদি ধর্মাবলম্বীদের লাশ দাফন করা হয়। | 3 |
আড়াই বছর আগে বড় ধরনের ডাকাতির শিকার হয়েছিলেন সাবেক ইংলিশ তারকা অ্যাশলে কোল। স্ত্রী-সন্তানদের বেধে রেখে কোলের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছিল ডাকাতদল। সেই ঘটনার পর থেকে নিরাপত্তা শঙ্কা ভুগছিলেন এই ফুটবলার। পরবর্তী এই ধরনের ঘটনা এড়াতে এবার কিনে এনেছেন নিরাপত্তা দিতে পারে এমন কুকুর।২০২০ সালের জানুয়ারির সেই ডাকাতির ঘটনায় কোলের দামি ঘড়ি, ফোন, নগদ অর্থ এবং গুচির ব্যাগসহ অনেক কিছু নিয়ে যায় ডাকাতরা। এমনকি কোলের হাত থেকে ডিএনএ আলামত মুছে ফেলার ব্যবস্থাও করা হয়। এই ঘটনায় বড় ধাক্কা খেয়েছিলেন কোল দম্পতি। এবার পরিবারের নিরাপত্তা সুদৃঢ় করতে ২২ লাখ ৯৭ হাজার টাকা দামের কুকুর কিনে এনেছেন কোল।সাবেক এই চেলসি তারকার বাগ্দত্তা শ্যারন কানু কুকুরের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। যে কোম্পানি থেকে কোল তাঁর কুকুরটি কিনেছেন সেই কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, তাদের সবগুলো কুকুর সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। এই জার্মান শেফার্ডগুলোকে নিখোঁজ মানুষ, মাদক এবং বোমা খুঁজে বের করার জন্যও বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত।তবে শুধু কোলই নন, এর আগে আরও অনেক ফুটবলার নিরাপত্তার জন্য কুকুর কিনেছেন। যাদের মাঝে জ্যাক গ্রিলিশ, রাহিম স্টার্লিং, ডেলে আলি, মার্কোস র্যাশফোর্ড এবং রিও ফার্দিনান্দও আছে। | 12 |
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির (আইজিইউ) উদ্বোধন করেছেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার ভার্জিনিয়ায় উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতি বছর প্রায় দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সেই সঙ্গে ড. আব্দুল মোমেনের নামে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে দুটি বৃত্তিও দেওয়া হবে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষাভাষীদের জন্য অনন্য উদ্যোগ। ইনোভেটিভ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ বলেন, তার প্রতিষ্ঠিত পিপলএনটেক নামের আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে সাত হাজার প্রবাসীকে ভালো বেতনে চাকরির ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও তিনি এ অভিজ্ঞতা কাজে লাগাবেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, আইজিইউ অধ্যাপক ড. মিখায়েল প্রমুখ বক্তব্য দেন। এ বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে মাস্টার্স ও সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স এবং ব্যাচেলর ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ রয়েছে। এ ছাড়া কম্পিউটার ও আইটি বিষয়ে বেশ কিছু সার্টিফিকেট কোর্স রয়েছে। শিগগিরই হেলথ কেয়ার, নার্সিং, ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়েও বেশ কয়েকটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানিয়েছেন। | 6 |
করোনায় থমকে গিয়েছিল সব। আঁধারে ডুবে গিয়েছিল মানুষের জীবন। সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ; চলছে যুদ্ধ জয়ের চেষ্টা। ঘুরে দাঁড়ানোর সেই গল্প নিয়ে স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সেপনিলের স্পনসরে তিনটি নাটক তৈরি হয়েছে। দেশের খ্যাতিমান তিন নির্মাতা শরাফ আহমেদ জীবন, আশফাক নিপুণ ও শাফায়েত মনসুর রানা করোনা নিয়ে এই নাটক তিনটি বানিয়েছেন। নাটকগুলো ঈদের সময় টিভি চ্যানেলসহ ফেসবুক, ইউটিউব ও অনলাইন ভিডিও প্ল্যাটফর্মে প্রচারিত হবে। করোনা মহামারি আমাদের পারিবারিক জীবনে অনেক সংকট তৈরি করেছে। খ্যাতিমান সাহিত্যিক ও নাট্যকার আনিসুল হকের রচনায় বর্তমান সময়ের অন্যতম নির্মাতা শরাফ আহমেদ জীবন সংকটের সেই মুহূর্তগুলো নিয়ে 'মানুষগুলো অন্যরকম' নামের নাটকটি বানিয়েছেন। নাটকটি ঈদের দিন (১ আগস্ট) রাত সাড়ে আটটায় চ্যানেল ২৪-এ প্রচারিত হবে। একই দিন রাত ৯টায় সেপনিল, প্রথম আলো, মাছরাঙা টেলিভিশন, চ্যানেল আই, এনটিভি এবং বঙ্গ-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নিজে এবং পরিবারকে করোনা থেকে নিরাপদ রাখতে মানুষকে ঘরে থাকতে হচ্ছে। ঘর থেকেই করতে হচ্ছে অফিসের কাজ। আর এ কাজে সহায়ক হয়ে উঠেছে প্রযুক্তি। করোনাকালে একজন স্কুলশিক্ষকের যুদ্ধ করে এগিয়ে যাওয়ার গল্পই তুলে ধরেছেন আশফাক নিপুণ তাঁর 'অযান্ত্রিক' নাটকে। নাটকটি ঈদের দ্বিতীয় দিন (২ আগস্ট) রাত সাড়ে আটটায় চ্যানেল ২৪-এ প্রচারিত হবে। একই দিন রাত ৯টায় সেপনিল, প্রথম আলো, মাছরাঙা টেলিভিশন, চ্যানেল আই, এনটিভি এবং বঙ্গ-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। বর্তমান সময়ের অন্যতম নির্মাতা শাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় 'মশাল' নাটকটি প্রচারিত হবে চ্যানেল ২৪-এ, ঈদের তৃতীয় দিন (৩ আগস্ট) রাত সাড়ে আটটায়। করোনার সময়ে এক যুবকের স্বেচ্ছাসেবামূলক কাজের ওপর ভিত্তি করে নাটকটি বানানো হয়েছে। চ্যানেল ২৪-এর পাশাপাশি নাটকটি একই দিন রাত ৯টায় সেপনিল, প্রথম আলো, মাছরাঙা টেলিভিশন, চ্যানেল আই, এনটিভি এবং বঙ্গ-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সেপনিল করোনাভাইরাস নিয়ে সচেতনতার অংশ হিসেবে নাটকগুলো বানিয়েছে। উল্লেখ্য, সেপনিল কোভিড-১৯-সহ অন্যান্য জীবাণুকে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ধ্বংস করে। | 2 |
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত। সংসদ ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণ, সংস্কারের ক্ষেত্রে সেকারণে অধিক যত্নশীল হতে হবে। এক্ষেত্রে তিনি লুই আই কান এর মূল নকশা অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে "জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা" শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্পিকার বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চুড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ইদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে তাঁর দিক নির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য, সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন উইং এর অফিস কক্ষ, লবির আকার, কর্মকর্তাদের অফিসে ঢোকার জন্য অটোমেটিক সেন্সর ডোর, অফিসারদের আগমন ও প্রস্থানের রাস্তার সাথে প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্থানের রাস্তার নিরাপত্তা, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি নিয়ে সভায় আলোচনা হয়। লুই আই কানের নকশা অনুযায়ী সংসদের সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করায় জাতীয় সংসদের চীফ হুইপসহ সংশ্লিষ্ট সকলকে স্পিকার ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ণ ও গণপূর্ত প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম মূল্যবান মতামত প্রদান করেন। এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী আর্কিটেক্ট সাঈকা বিনতে আলম সংসদের উত্তর প্লাজায় স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের অফিস কক্ষ, কনফারেন্স রুম এবং বিভিন্ন উইং এর অফিস সর্বোপরি জাতীয় সংসদ ভবনের স্থাপত্য সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। | 6 |
ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত ১১২ জন প্রার্থী প্রতীক সংগ্রহ করেছেন। বাকি ২০ জনের প্রতীক আজকের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। ঢাকা মহানগরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম এ তথ্য জানিয়েছেন। বেলা সোয়া একটার দিকে সেগুনবাগিচায় তাঁর কার্যালয়ে প্রতীক বরাদ্দের শেষ পর্যায়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এখানে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত প্রার্থীদের প্রতীক দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা-৪ আসনে মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, এখানে বিএনপি প্রার্থী সালাউদ্দীন আহমেদ। ঢাকা-৫ আসনে মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে নৌকার প্রার্থী বর্তমান সংসদ হাবিবুর রহমান মোল্লা, ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ। ঢাকা-৬ আসনে মোট প্রার্থী আটজন। মহাজোটের প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ কাজী ফিরোজ রশীদ। আর ধানের শীষ নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। ঢাকা-৭ আসনে মোট প্রার্থী ১২ জন। এর মধ্যে নৌকা নিয়ে লড়ছেন বর্তমান স্বতন্ত্র সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজি মো. সেলিম এবং এখানে ধানের শীষ নিয়ে লড়ছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। ঢাকা-৮ আসনে মোট প্রার্থী ১৪ জন। এর মধ্যে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা-৯ আসনে মোট প্রার্থী সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী এবং বিএনপির প্রার্থী জাতীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী। ঢাকা-১০ আসনে মোট প্রার্থী ছয়জন। এর মধ্যে নৌকার প্রার্থী হলেন বর্তমান সাংসদ শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের প্রার্থী আবদুল মান্নান। ঢাকা-১১ আসনে মোট প্রার্থী আটজন। এর মধ্যে নৌকার প্রার্থী এ কে এম রহমতউল্লাহ এবং ধানের শীষের প্রার্থী শামীম আরা বেগম। ঢাকা-১২ আসনে মোট প্রার্থী ছয়জন। এর মধ্যে নৌকার প্রার্থী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ধানের শীষের প্রার্থী সাইফুর আলম। ঢাকা-১৩ আসনে মোট প্রার্থী ১০ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা মহানগর (উত্তর আওয়ামী লীগের ) সাধারণ সম্পাদক সাদেক খান এবং বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম। ঢাকা-১৪ আসনে সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সাংসদ আসলামুল হক এবং বিএনপির প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক। ঢাকা-১৫ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লিগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার এবং এখানে ধানের শীষে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতা শফিকুর রহমান। ঢাকা-১৬ আসনে মোট প্রার্থী সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ইলিয়াস মোল্লা এবং বিএনপির প্রার্থী আহসান উল্লাহ। ঢাকা-১৭ আসনে মোট প্রার্থী ১০ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) এবং বিএনপির হয়ে লড়ছেন বাংলাদেশ জাতীয় পার্টির নেতা আন্দালিব রহমান। এখানে আরও শক্তিশালী প্রার্থীও রয়েছেন। তাঁদের মধ্যে আছেন জাতীয় পার্টির এইচ এম এরশাদ, স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন সাবেকমন্ত্রী নাজমুল হুদা এবং বর্তমান সাংসদ বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদও প্রার্থী। ঢাকা -১৮ মোট প্রার্থী আটজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দীন মাহমুদ। | 9 |
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জেলা প্রশাসকের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্য বিভিাগ সূত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকসহ ১৪ জনের ফলাফল পজিটিভ বলে জানা যায়। নিজের শরীরে করোনাভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে নতুন ১৪ জনসহ জেলায় এ পর্যন্ত ৩০২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। | 6 |
বাংলাদেশে চলছে 'দিন-দ্য ডে'খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের নতুন আরেকটি চলচ্চিত্রের কাজ। একারণে বর্তমানে এই পরিচালক অবস্থান করছেন ঢাকাতেই। জানা যায়, জমজমসহ আরও চার জন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশেই আছেন। শুটিংয়ের আগে চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান। সবশেষ খবর হলো, তাদের এ ছবিতে কাজ করছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিমু। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির নাম 'ফেরেশতে'। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছবিটির নাম 'সিএনজি' হিসেবে অনুমতি নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ তারা এটি পায়। এতে অতাশ জমজমের সঙ্গে কাজ করছেন বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস। খোঁজ নিয়ে জানা যায়, নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তার টিম এরমধ্যেই রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকায় গিয়েছেন। চলতি সপ্তাহে শুটিং চলছে সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেস এলাকায়। সেখানেই পাওয়া গেল জয়া ও শিমুকে। দুজনই রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। জানা যায়, প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই হবে ডে-শুট। তবে বিষয়টি নিয়ে জয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেননি। | 2 |
করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়েছে। ভারতে লকডাউনের কারণে বিপাকে পড়া কর্মহীনদের ২ মাসের জন্য ফ্রি খাদ্য সহায়তা দেয়া হবে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সিথারামান বিচ্ছিন্নভাবে কর্মহীন প্রায় ৮ কোটি মানুষের জন্যে ৪৬৩ মিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছেন। ১০ হাজরের বেশি মানুষ কর্মহীন হয়ে বিভিন্ন শহর থেকে গ্রামের দিকে ছুটছে। তাদের অধিকাংশ শহরের দৈনিক চুক্তিতে কাজ করতো। লকডাউনে খাদ্যসংকটের আতঙ্কে তারা দিনপাত করছিল। এসব শ্রমিকরা পর্যাপ্ত খাদ্য ও পানীয় ছাড়াই কয়েকদিন যাবত পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলো। যা দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। | 3 |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার অপর তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বুধবার এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন- শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির ও আকাশ হোসেন রাফাত। এদিন তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ওই তিন আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসানসহ বাকিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন। গত ৮ অক্টোবর রাজধানীর জিগাতলা এলাকা থেকে আরেফিনকে, ডেমরা এলাকা থেকে মনির ও গাজীপুরের বাইপাইল থেকে আকাশকে গ্রেফতার করা হয়। ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে রোববাররাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ ও ২০০৫ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়। রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত সোমবার রাতে নিহত আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করলে ওই রাতেই হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের সবার পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১১ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। | 6 |
আগামী ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুবার্ষিকী। সেই দিনটি যত এগিয়ে আসছে, ততই আবার আলোচনায় আসছে প্রয়াত অভিনেতার প্রসঙ্গ। সম্প্রতি বলিউড সংবাদমাধ্যমের হাতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সংবাদমাধ্যমের দাবি, সুশান্ত মাদক মামলায় বিবরণ লেখানোর সময় নাকি সারা আলি খানের নাম উল্লেখ করেছেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকার দাবি, সারা নাকি তাকে গাঁজা এবং মদ্যপান করার কথা বলেছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার। রিয়া আরও বলেছেন, মাদক মামলায় বিবরণ লেখানোর সময় তিনি সারার সঙ্গে তার ২০১৭-এর ৪-৬ জুনের কথোপকথন তুলে ধরেন। সেই অনুযায়ী তার আরও দাবি, ওই সময় সারা নিজের হাতে গাঁজার ছিলিম বানাতেন। বলতেন, নেশা করলে শ্যুটিংয়ের প্রাত্যহিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সারা নাকি রিয়াকে পরামর্শ দিয়েছিলেন, আইসক্রিম আর গাঁজা এক সঙ্গে খেলে শরীরের ব্যথা কমে। অতিরিক্ত পরিশ্রমের ফলে তার গায়ে ব্যথা হলে সারা নাকি এ ভাবেই তা কমাতেন। শুধু তাই-ই নয়, একটা সময় নাকি সারা-রিয়া এক সঙ্গে বসে এক কলকে থেকে গাঁজা টানতেন। মদ্যপানও করতেন একত্রে। সে কথারও উল্লেখ আছে রিয়ার রেকর্ড করা বিবরণে। আদৌ ঘটনাগুলি সত্যি? আদৌ রিয়া এই ধরনের কোনও বিবরণ রেকর্ড করেছেন? নাকি সমস্তটাই অভিনেতার মৃত্যুবার্ষিকীকে ঘিরে নতুন করে জন্ম নেওয়া জল্পনা? এ সব প্রশ্নের এখনও কোনও সঠিক জবাব পাওয়া যায়নি। | 2 |
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কৃষির উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কৃষিবিদদের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় শুধু বর্তমান কৃষির চ্যালেঞ্জ নিয়েই গবেষণা করছে না, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ও স্নাতকোত্তর উইন্টার-২০২১ টার্মে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের কাজে, দেশের মানুষের কাজে সবসময় উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে আসবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় নেতৃত্ব দেবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, গ্রন্থাগার প্রধান ও অভিভাবকরা অংশ নেন। | 6 |
গাইবান্ধার সাঘাটায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিন কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের সাঘাটা উপজেলার খোয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, রংপুরের বাবুপাড়ার সাইদুর রহমানের কলেজ-পড়ুয়া দুই মেয়ে বিথি ও রিতু এবং একই এলাকার রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার অনামিকা সাঘাটা উপজেলার খোয়ারঘাট সংলগ্ন মামার বাড়িতে বেরাতে এসে মঙ্গলবার দুপুরে যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়। পরে নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে একজন পা ফসকে পড়ে গেলে বাকি দু'জন তাকে তুলতে গিয়ে তিনজনই পানিতে ডুবে যায়। পড়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। | 6 |
বাংলাদেশ থেকে গত চার মাসে দেড় লক্ষাধিক কর্মী বিদেশ গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে বিদেশে কর্মী গমনের হার বৃদ্ধি পেয়েছে। গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট দেড় লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদা পত্র আসছে।মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের হার করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। এই প্রবাহ চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও খুব শিগগিরই এটা ঊর্ধ্বমুখী হবে।বুধবার দুপুরে কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম সভায় এসব কথা বলেন তিনি।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ, সাদেক খান এবং মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।বৈঠকের শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী ইমরান আহমদ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন। | 6 |
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংগঠনটির দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য সৈয়াবুর রহমান কাওসারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন তিনি। পাশাপাশি নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন কাওসার। এর আগে গত মাসেই আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) ও বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সাল (৩৪)। সর্বশেষ গ্রেপ্তার সৈয়াবুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা, লিফলেট ও মোবাইল হতে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাঁর কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। | 6 |
একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক না করার সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশপাশি কমিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করারও সুপারিশ করেছে। কমিটি মনে করে এক ব্যক্তিকে একাধিক প্রকল্পের পিডি নিয়োগ করা হলে কাজের মান খারাপ হয়, অধিকাংশ ক্ষেত্রে সময়মত প্রকল্প শেষ হয়না এবং দুর্নীতির সুযোগ বেড়ে যায়। রবিবার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কমিটির সদস্য মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত বৈঠকে অংশ নেন। বৈঠকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব হতে চুরিকৃত অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়। | 6 |
দুই পক্ষে তুমুল 'লড়াই' হলো। একে অন্যকে দেখে নেওয়ার লড়াই। সেই লড়াইয়ে প্রাথমিকভাবে আহত হলো অর্ধশতাধিক আর প্রাণ গেল নাহিদ হাসানের। জানা গেছে, একটি কুরিয়ার প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ করতেন নাহিদ। একজন ডেলিভারিম্যানকে মৃত্যু ডেলিভারি দিয়ে আসলে কী পেল বিবাদে জড়ানো দুই পক্ষ?গত সোমবার দিবাগত রাত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত জানা যাচ্ছে, তুচ্ছ ঘটনা থেকেই সংঘাতের সূত্রপাত। সেই তুচ্ছ ঘটনাটা আবার ইফতারের টেবিল সাজানো নিয়ে এবং তা প্রথমে সীমাবদ্ধ ছিল নিউমার্কেটের দুই ব্যবসায়ীর মধ্যেই। এরপর তা দুটি পক্ষের মধ্যে বিস্তৃত সংঘাতে পরিণত হয়। সেই সংঘাত এতটাই প্রচণ্ড হয়ে ওঠে যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং রাজধানীর আপামর নাগরিক ভীতসন্ত্রস্ত হয়ে পড়তে বাধ্য হয়। তাদের সংঘাত থেকে রক্ষা পায়নি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। এখন পর্যন্ত ঘটনার যেসব ছবি ও ভিডিওচিত্র পাওয়া গেছে, তাতে দুই পক্ষকেই নানা দেশীয় অস্ত্রে সজ্জিত অবস্থায় দেখা গেছে। কারও হাতে হকিস্টিক, কারও হাতে গাছের ডাল, কারও হাতে লাঠি বা আগুন লাগানোর সরঞ্জাম ছিল। অর্থাৎ, যতভাবে একজনকে মেরে শুইয়ে দেওয়া যায়, তার সমস্ত উপকরণই দুই পক্ষের কাছে ছিল। আবার ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।সংঘাত এমনই এক বিষয়, যেখানে সংঘর্ষে অংশগ্রহণকারী পক্ষগুলোর বাইরেও অনেক 'কোলাটেরাল ড্যামেজ' হয়। যে অর্ধশতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তাঁদের মধ্যে কয়জন সক্রিয়ভাবে 'দেইখ্যা লমু' শীর্ষক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। তবে হতাহতদের একটি বড় অংশই যে বিবদমান পক্ষগুলোর বাইরে, সেটি অনুমান করা যায়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন সাংবাদিক। নির্দিষ্ট লক্ষ্যে তাঁদের পেটানোর প্রমাণও পাওয়া গেছে। আহতদের মধ্যে সাধারণ নাগরিকেরা যে ছিলেন তার অন্যতম উদাহরণ নাহিদ হাসান। এখনো পর্যন্ত জানা তথ্যের ভিত্তিতে বলা যায় যে, তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যেই পথে নেমেছিলেন। নাহিদের বাবা সে কথাই বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত নাহিদের বাবাকে ছুটতে হলো হাসপাতালে, হাত পেতে নিতে হলো ছেলের লাশ। প্রশ্ন জাগে, নাহিদের প্রাণটাই কি তবে এই সংঘাতের ট্রফি? নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা কি উত্তর প্রজন্মের কাছে এমনটাই বলবেন-'আমাদের সময় কাউরে ছাড়ি নাই। ইট ছুইড়া, পিটাইয়া মানুষ মারসি। আমাদের এলাকা পার হইতে গেলেও মানুষ মরসে। আর তোমরা কী করো?'আচ্ছা, উত্তর প্রজন্মকে কি নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা অহং রক্ষায় মানুষ মারার ও আগুন জ্বালানোর শিক্ষাই দেবেন?আপাতভাবে মনেই হচ্ছে যে এ দুই পক্ষ আসলে অহং রক্ষার 'লড়াই'য়েই শামিল হয়েছিল। শিক্ষার্থীদের যেমন অহংয়ে আঘাত লেগেছিল, ঠিক তেমনটাই হয়েছিল ব্যবসায়ীদের ক্ষেত্রেও। আর সেই 'মহান' সংগ্রামে তারা বলি দিয়েছেন নাহিদের প্রাণ। তার রক্তে রাঙা হাত দেখতে কেমন লাগছে সম্মানিত 'সচেতন' নাগরিকদের?নিউমার্কেটে সংঘর্ষে আহত একজনের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনকসোম ও মঙ্গলবারের ঘটনাকে কেন অহং রক্ষার লড়াই বলা হলো, তার ব্যাখ্যায় যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমার হয়েছিল। ছাত্রজীবনে নিউমার্কেটে কেনাকাটার সুযোগও হয়েছিল। ওই এলাকায় ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিউমার্কেট-নীলক্ষেত এলাকার ব্যবসায়ীদের মধ্যকার দ্বৈরথ দীর্ঘদিনের। এর মধ্যে যেমন ব্যবসায়ীদের খারাপ ব্যবহার ও কটূক্তি আছে, তেমনি আছে শিক্ষার্থীদের 'স্টুডেন্ট পাওয়ার' দেখানোর আকাঙ্ক্ষা। এর বাইরে অর্থ লেনদেনের (পড়ুন চাঁদাবাজি) বিষয়টি তো আছেই। দুই পক্ষের কেউ কাউকে ছেড়ে কথা বলে না। দুই পক্ষের মধ্যেই নিজেদের 'ক্ষমতা' দেখানোর উদগ্র বাসনা ছিল এবং আছে। হয়তো আগামী দিনেও থাকবে। বিষয়টি এমন কখনোই নয় যে, শুধু ব্যবসায়ীরা মার খেয়ে যাচ্ছে, নির্যাতিত হচ্ছে। আবার শিক্ষার্থীরা আজীবন কটূক্তি শুনতে শুনতে হুট করে একদিন প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন, সেটিও সত্য বলে মেনে নেওয়া কঠিন। অন্তত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় তা কখনোই মনে হয় না। এ ক্ষেত্রে দুই পক্ষেই আছে একে অপরকে 'শিক্ষা দেওয়ার' মনোভাব। আর তাতে মূল প্রভাবক অহং। ব্যবসায়ীরা যেমন ওই এলাকাকে নিজেদের ভেবে প্রভাব খাটাতে চান, তেমনি শিক্ষার্থীরাও মনে করেন ওই এলাকার 'অভিভাবক' তাঁরাই। এবং এ কারণেই আইনকানুন, পুলিশ-সব অগ্রাহ্য করে রাস্তা দখল করে মারামারিতে মত্ত হতে দুই পক্ষরই বাধে না। তারা মনে করে, 'সাধারণ নাগরিক' এখানে কোনো বিষয়ই না। ওটি শুধু 'জিম্মি' করার বস্তু। আর জিম্মি যাকে করা হয়, তার প্রাণের কি কোনো মূল্য থাকে?মূল্য থাকে না বলেই নাহিদেরা কাজের উদ্দেশ্যে বের হয়ে রাস্তায় মরে যান। কেউ কেউ প্রশ্ন তুলতেই পারেন-'গন্ডগোল' থাকলে বের হওয়ার দরকার কী? কিন্তু যে দেশে দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার গতিতে ঊর্ধ্বমুখী হয়, ন্যায্যমূল্যে পণ্য বাজারে না পেয়ে কিনতে হয় টিসিবির লাইনে রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে। যে দেশে যেকোনো সরকারি কাজ করাতে 'ঘুষ' দিতে হয় মুক্তহস্তে, সে দেশের খেটে খাওয়া মানুষদের কি আদৌ তেমন প্রশ্নের মুখে ফেলা যায়? যাদের দিনের রোজগারেই ওই দিনটায় পেট ভরে, তাদের রাস্তায় নামতেই হয়। কারণ তাদের পেটে-ভাতে থাকার ন্যূনতম সুরক্ষা না দেন ব্যবসায়ীরা, না শিক্ষার্থীরা, না দেয় সরকারকাঠামো।ওদিকে এবারের অহং রক্ষার লড়াইয়ে যারা বাধা হয়ে দাঁড়াতে পারত, তারাও শুরুতে ছিল নিষ্ক্রিয়। পুলিশকে মঙ্গলবারের সংঘাতে শুরুতে মাঠে পাওয়া যায়নি। বড় কর্তারা বলছেন, 'সাবধানতা অবলম্বন' করতে গিয়েই নাকি এই অবস্থা! অর্থাৎ, তারা 'খেলার মাঠ'-এ প্রতিবন্ধকতা তৈরি করতে চায়নি। দুই পক্ষকেই 'মারামারি' করতে দিয়েছে এবং শেষে 'রোগী মরিয়া যাইবার পর' ডাক্তার হিসেবে আবির্ভূত হয়েছে। তো এমন ভূমিকায় অবতীর্ণ হলে আর বাংলা সিনেমার কী দোষ? তারা তো মারামারির পরই পুলিশকে স্ক্রিনে আনবে! অন্যদিকে যারা রণক্ষেত্রে শারীরিকভাবে উপস্থিত না থাকার লোকসান সামাজিক যোগাযোগের মাধ্যমে পক্ষাবলম্বনের মাধ্যমে মেটাতে চাইছেন, আপনারা জেনে রাখুন, চেতনে বা অবচেতনে আপনারা একটি 'দেইখ্যা লমু' সংস্কৃতিরই অংশ। সুযোগ পেলে আপনারও ক্ষমতা দেখানোর জন্য কারও মাথায় হকিস্টিকের বাড়ি দিতে কুণ্ঠাবোধ করবেন না। রক্তে রাঙা হাত আপনাদের কাছে শৌর্য-বীর্যেরই প্রতীক!এমন এক 'সার্কাস' চলাকালীন দেশেই নাহিদের শেষকৃত্যের জন্য ব্যস্ত হতে হবে এক পিতাকে। তাঁকে মেনে নিতে হবে যে, এ দেশে এভাবেই উলুখাগড়াদের প্রাণ যায় এবং ভবিষ্যতেও যাবে। হয়তো মাঝে মাঝে কোনো এক রাতের নিঃশব্দে তাঁর বুকটা হু হু করে উঠবে। তিনি কাঁদবেন এবং ভাববেন নিজের ছেলেটার অকালে মরে যাওয়ার কথা। তিনি উপযুক্ত কারণ খোঁজার চেষ্টা করবেন এবং পাবেন না। অসহায় বোধে অশ্রুসিক্ত চোখে তিনি কি অভিশাপ দেবেন? দিলে সেই অভিশাপ মাথায় নিয়ে কোলবালিশ জড়িয়ে শান্তির ঘুম ঘুমাতে পারবেন তো মঙ্গলবারের 'মাস্তানতন্ত্রের' ধারক-বাহক সুপ্রিয় ব্যবসায়ী ও শিক্ষার্থী ভাইয়েরা?লেখক: সহকারী বার্তা সম্পাদক, আজকের পত্রিকানিউমার্কেটে সংঘর্ষ সম্পর্কিত পড়ুন:দোকান খোলার অপেক্ষায় নিউমার্কেটের ব্যবসায়ীরানিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষশিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ থেমেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে: এডিসি হারুননিউমার্কেটে আবারও সংঘর্ষ শুরুনিউমার্কেটে সংঘর্ষে ৬ সংবাদকর্মী আহতঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একাত্মতানিউমার্কেট এলাকার সংঘর্ষ কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী'সাবধানতা অবলম্বন' করতে গিয়ে মাঠে ছিল না পুলিশঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনিউমার্কেটে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে চিকিৎসাধীনইফতারের পর আলোচনায় বসবেন ব্যবসায়ীরাবন্ধ ঘোষণার পর অবরুদ্ধ ঢাকা কলেজ অধ্যক্ষ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদকসংঘর্ষে দিনে ক্ষতি শত কোটি টাকা, দাবি ব্যবসায়ীদেরঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাল ইডেন কলেজভরা মৌসুমে সংঘাতে বন্ধ বেচাকেনা, ২০ ঘণ্টা পেরোলেও সমাধান অনিশ্চিতঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জবিতে মোমবাতি প্রজ্বালননিউমার্কেটে সংঘর্ষে আহতদের চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীরহল-ক্যাম্পাস ছাড়েননি ঢাকা কলেজ শিক্ষার্থীরাদুই দোকানের দ্বন্দ্বে যেভাবে জড়িয়ে গেলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা | 8 |
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সংরক্ষিত এলাকা থেকে সরানো হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের পুরোনো অকশন শেড। পাঁচ একর জায়গাজুড়ে থাকা এ শেডটি সরানো হলে বছরে কমপক্ষে ১ লাখ টিইইউএস (টোয়েন্টি ফুট ইকুয়েভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিংয়ের সুযোগ তৈরি হবে। এতে বাড়বে বন্দরের সক্ষমতা।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম সম্প্রতি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাস্টমসের পুরোনো অকশন শেড সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে রক্ষিত বিভিন্ন পণ্যের ইনভেন্ট্রি কার্যক্রম চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব পণ্য সরিয়ে তা বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে।চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেছেন, পুরোনো অকশন শেড সরানো হলে সেখানে প্রায় ১০ হাজার টিইইউএস কনটেইনার রাখার জায়গা তৈরি হবে। বছরে ১ লাখের বেশি কনটেইনার হ্যান্ডলিং করা যাবে।অকশন শেড সরাতে এর আগে একাধিকবার কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। বন্দরের বিভিন্ন সভায় কাস্টমসের পুরোনো অকশন শেড সরিয়ে নিতে বলা হয়। তবে এবার কাস্টমস কর্তৃপক্ষ নিজেরাই উদ্যোগী হয়ে বন্দরের সংরক্ষিত এলাকা থেকে পুরোনো অকশন শেডটি সরিয়ে নিচ্ছে। এ লক্ষ্যে ১১ অক্টোবর কাস্টম হাউসের উপকমিশনার আল আমিন স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম কাস্টম হাউস।চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি গেটের পাশে থাকা পুরোনো অকশন শেডে রয়েছে ১৪৬টি গাড়ি। ১৫ থেকে ২০ বছর ধরে এসব গাড়ি পড়ে থাকায় সেগুলো ঢেকে গেছে লতাগুল্মতে।বন্দরের ইয়ার্ড থেকে অকশন শেড সরিয়ে নিতে চট্টগ্রাম কাস্টম হাউসকে ২২ কোটি টাকা ব্যয়ে নতুন অকশন শেড নির্মাণ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। ২০১৫ সালের সেপ্টেম্বরে সেটি উদ্বোধন হলেও ছয় বছর ধরে নানা জটিলতায় আটকে ছিল এই প্রক্রিয়া। ওই অকশন শেডে গাড়িসহ বিভিন্ন পণ্য ছিল। মামলাসংক্রান্ত জটিলতায় নিলামে ওঠা গাড়ি, পণ্য সর্বোচ্চ দরদাতাদের হস্তান্তর করা সম্ভব হচ্ছিল না। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে বছরে প্রায় ৩০ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। বন্দরের ইয়ার্ডে কনটেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার টিইইউএস। | 6 |
শহরে এখন তুমুল জনপ্রিয় কিচেন গার্ডেন বা রসুইঘর সবজি বাগান। সারাবছরই কিছু না কিছু শাকসবজি চাষ হচ্ছে ছাদ বা একটুকরো বারান্দায়। এসব শাকসবজি খাওয়ার চেয়ে দেখার আনন্দই বেশি। বিশেষত শীতকালে বাংলার মাঠে-প্রান্তরে বিচিত্র যেসব সবজির চাষ হয়, তাও সৌন্দর্যের বিচারে অনন্য। মাঠের এই সৌন্দর্য আমাদের সব সময় আপ্লুত করে। তবে শুধু গ্রামে নয়, ধূলিধূসর বিবর্ণ এই শহরে সংক্ষিপ্ত পরিসরে হলেও অর্ধশতাধিক প্রজাতির শাকসবজি নিয়ে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী প্রদর্শনী বাগান। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনির আগ্রহ, আন্তরিকতা ও সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে'র অধীনে সংসদ ভবনের ফুটবল মাঠের দক্ষিণ পাশে প্রায় এক একর জমিতে এই প্রদর্শনী সবজির বাগান সৃজন করা হয়েছে। জায়গাটি মূলত পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। ২০১৪ সাল থেকে এখানে প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন ধরনের শাকসবজিসহ দেশে অভিযোজিত নতুন শাকসবজি চাষ হচ্ছে। এই প্রদর্শনী বাগানে প্রায় ৫৮টি বেডে ভিন্ন ভিন্ন শাকসবজি ও ফলের চাষ হচ্ছে। বাগানের উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে চীন থেকে সংগৃহীত উন্নত বীজের মিষ্টি ভুট্টা, অস্ট্রেলিয়ার নতুন ডোয়ার্ফ জাতসহ চার ধরনের চেরি টমেটো, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা লম্বাটে গড়নের লালচে রঙের শিম, মাখন শিম, বুশ শিম, অস্ট্রেলিয়ার নতুন জাতের পাঁচকন্দীয় পেঁয়াজ, একই পেঁয়াজের লম্বাটে ও বড় আকারের নতুন আরেকটি প্রকারভেদ, সবুজ-লাল-গম্বুজ আকৃতি ও লেমন রঙসহ চার প্রকার লেটুস, লালরঙের চায়নিজ বাঁধাকপি, লাল-সবুজ ও হলুদ ক্যাপসিকাম, নতুন জাতের মিষ্টি আলু, টকপালং, বিট, ১৫ রকম শাক, বারোমাসি সজনে, স্ট্রবেরি, ব্রুকলি, তিন বীজ বিশিষ্ট পাহাড়ি বাদাম, চার জাতের মরিচ, আফ্রিকান চুকোর, মৌরি মসলা, সিলারি, পার্লচলি ইত্যাদি। এর মধ্যে অস্ট্রেলিয়ার ডোয়ার্ফ জাতের চেরি টমেটো, লম্বাটে গড়নের লালচে রঙের শিম, মাখন শিম, বুশ শিম, পাঁচকন্দীয় পেঁয়াজ, লম্বাটে ও বড় আকারের পেঁয়াজ এ বছর বাগানের গুরুত্বপূর্ণ নতুন সংযোজন বলে জানিয়েছেন বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মাহমুদ। আমাদের মাটিতে নতুন এসব সবজির ফলনও বেশ ভালো। প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. মেহেদী মাসুদ জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়মিত বাগান পরিদর্শনে আসেন। | 6 |
জাতীয় সংগীত, পতাকা উত্তোলণ, ফুলেল শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রীর গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দিবসটি উপলক্ষে ঘিওরের তেরশ্রী স্মৃতিস্তম্ভে প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত হন। পরে শহীদের স্মরণে জাতীয় সংগীত, পতাকা উত্তোলণ, ফুলেল শ্রদ্ধা নিবেদন ও নিরবতার মাধ্যমে তাদের স্মরণ করা হয়। গণহত্যা দিবসে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, তাদের কারণে আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি। আমাদের দায়িত্ব তাদের যথাযোগ্য সম্মান করা এবং তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করা। মোট কথা মুক্তিযোদ্ধা ও শহীদদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রসঙ্গত, ১৯৭১ সালের ২২ নভেম্বর ভোরে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে পাক-হানাদার বাহিনীর গণহত্যায় তৎকালীন তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে বেয়নেট আঘাতে এবং আগুনে পুড়ে হত্যা করা হয়। পুড়িয়ে দেয়া হয় ওই এলাকার শত শত ঘরবাড়ি ও স্কুল কলেজ। এরপর থেকে প্রতিবছর ২২ নভেম্বর পালিত হয় তেরশ্রী গণহত্যা দিবস। | 6 |
ফুটবল তারকা লিওনেল মেসি মোটেই ভাল প্রতিবেশী নন। তার বিরুদ্ধে এমন অপবাদ দিলেন তারই ক্লাব সতীর্থ ইভান রাকিটিচ। মেসি ভাল প্রতিবেশী কেন নন সেই অজানা গল্পটাই জানালেন রাকিটিচ। মেসি থাকেন বার্সিলোনার ক্যাস্টেলডিফেলসে। লিভারপুল থেকে যখন বার্সায় এলেন লুই সুয়ারেজ, তখন মেসির এলাকাতেই বাড়ি নিয়েছিলেন তিনি। লুইস সুয়ারেজের সঙ্গে কোনও সমস্যা নাহলেও, পাশের বাড়ির বাসিন্দাদের সঙ্গে মেসির নাকি ঠোকাঠুকি লেগেই থাকত। সমস্যাটা এতই গুরুতর হয়ে ওঠে যে বাধ্য হয়ে মেসি এক অদ্ভুত কাণ্ড করে বসেন। এরপর তিনি আরও জানালেন, "প্রথমে মেসি ঠিক করেছিল, দুই বাড়ির মাঝে যে প্রাচীর আছে, তা আরও উঁচু করে দেবে। কিন্তু বাড়ি তৈরির আইনের কারণে সে উদ্যোগ আটকে যায়। মেসির বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ করা হয়। মেসির ওই প্রতিবেশীরা তাকে আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দেন। বাধ্য হয়ে মেসি প্রস্তাব দেন, ওই বাড়িটি কিনে নেওয়ার। শেষ পর্যন্ত কিনেও নিয়েছে। আর হাঁফ ছেড়ে বেঁচেছে।' এমন প্রতিবেশী পাশে থাকার থেকে, না থাকাই অনেক ভাল। এখানেই শেষ নয়, রাকিটিচ আরও এক গোপন খবরও ফাঁস করেছেন। রাকিটিচ জানালেন, 'আমরা লুডো খেলি। আমরা যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে বাইরে যাই, তখন মেসি একা নয়, সবাই মিলেই লুডো খেলি। মজা করি। পেপে কোস্তা, মেসি, সুয়ারেজ আর মাসচেরানো থাকে এক দলে। আর দ্বিতীয় দলে থাকে ইনিয়েস্তা, বাসকোয়েটস, আলবা আর আমি। আসলে বাসে বা বিমানে কানে ইয়ারপ্লাগ গুজে বসে থাকার থেকে, সবাই মিলে হইচই করার মজা আছে। আমরা কাতার যাওয়ার সময় তো ছয় ঘণ্টা ধরে খেলতে খেলতে গিয়েছিলাম।'
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬ | 12 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন।প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তার প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান। এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান।সূত্র : বাসস | 9 |
ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বললেন, 'কেন্দ্র দখল করলে আমরা করব'। তার এই বক্তব্যে সায় দিয়ে উপস্থিত নেতাকর্মীরা বললেন, 'ইনশাআল্লাহ।' এবার প্রার্থী বললেন, 'জোর করে ভোট নিলে আমরাই নেব। কারণ, আমরা সরকারের প্রতিনিধি!' নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে ওই প্রার্থী আরও বলেন, 'আওয়ামী লীগের টিকিট নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ভোট দাবি করছি। আপনারা আগামী ২৬ তারিখ (ডিসেম্বর) আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।' একই অনুষ্ঠানে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর কর্মী ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, 'কেন্দ্রের মধ্যে ১৪৪ ধারা জারি করে দেব। নৌকার বিরুদ্ধে ভোট করলে তাদের তালিকা আমরা কড়ায়গণ্ডায় গুণব এবং প্রশাসন তাদের ধরার জন্য সবসময় প্রস্তুত রয়েছে।' প্রার্থী দেলোয়ার হোসেন দেলু তার এমন বক্তব্যের কথা স্বীকার করে বলেন, 'আমি অন্য সূত্র ধরে এ কথা বলেছি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে আমি জানতে পেরেছি। এটি আমার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপনের কাজ।' আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপন বলেন, দেলোয়ার হোসেন দেলু নিজ মুখে কেন্দ্র দখলের কথা বলেছেন, যার ভিডিও ইতোমধ্যে সবখানে ছড়িয়ে পড়েছে। আমি কেন ওনার বিরুদ্ধে অপপ্রচার করব। শুধু এই ভিডিও নয়, নৌকার প্রার্থী ইতোমধ্যে তার সব নির্বাচনী পথসভা, শোডাউন, উঠান বৈঠকে ভোটের দিন জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নেওয়া ও ভোটের আগে আমার কর্মীদের এলাকা ছাড়া করার ঘোষণা দিয়ে আসছেন।' শিপন আরও বলেন, 'চেয়ারম্যান থাকা অবস্থায় দেলোয়ার হোসেন দেলু অনেক অনিয়ম করেছেন। এখন আবার ভোটের দিন কেন্দ্র দখল করাসহ আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। আমি এসব বিষয়ে থানায় জিডি করে রেখেছি।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কুশলী ইউনিয়নবাসী এ কর্মসূচি পালন করে। আজ শনিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজারে গোপালগঞ্জ- পিরোজপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন মানবন্ধনকারীরা। স্কুল মাঠে শিক্ষার্থীদের জন্য গ্যারেজ তৈরির জায়গা দেখার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার। এ ঘটনায় দ্রুত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবি জানান বক্তারা। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম না নেওয়ায় দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরাখন্ডে আয়োজিত এ সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দিল্লিতে বাংলাদেশের যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ ছিল না। যে নারী এই দেশের জন্য ৩২টি বুলেট শরীরে নিয়েছিলেন, তার নাম আমন্ত্রণপত্রে ছিল না, কারণ সত্যকে ভয় পায় মোদি সরকার। ১৯৭১ সালে যুদ্ধের সময় ক্ষমতায় কংগ্রেস প্রধান ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ অনুভূতি কেমন তা বোঝানো যাবে না। যে পরিবারগুলো দেশের জন্য ত্যাগ স্বীকার করেনি তারা এটা অনুভব করতে পারবে না। টুইটের সঙ্গে প্রিয়াঙ্কা চারটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটি ছবিতে ইন্দিরা গান্ধী একজন আহত সৈনিকের সঙ্গে ও সশস্ত্র বাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া অপর একটি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা গেছে ইন্দিরা গান্ধীকে। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
হবিগঞ্জ: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি-৮৯ জাতের ধান প্রতি বিঘায় (৩৩ শতক) ২৮ মণ ফলন পাওয়া গেছে। হবিগঞ্জের বাহুবলে মাঠ দিবসে কৃষকদের চাষকৃত ব্রি-৮৯ কর্তন ও মাড়াই করে সবার উপস্থিতিতে পরিমাপ করা হয়। সোমবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ মোজাম্মেল হক, বাহুবল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বাহুবল উপজেলা কৃষি অফিসার আব্দুল আওয়াল, এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট-এর সহযোগিতায় এসেড হবিগঞ্জের বাস্তবায়িত ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটিভ এগ্রিকালচার ইন হাওর এরিয়া প্রকল্প-এর আওতায় বাহুবল উপজেলার মিরপুর ও স্নানঘাট ইউনিয়নের কৃষকের মাঝে ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, ব্রি হাইব্রিড-২ ও ব্রি হাইব্রিড-৩ জাতের বীজ চলতি বোরো মৌসুমে বিতরণ করা হয়েছিল।মাঠ দিবসে কৃষকদের সামনে বাহুবল উপজেলার উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল বলেন, কৃষকরা বাজার থেকে ৪শ টাকা মূল্যের (২ কেজি) হাইব্রিড ধানের বীজ কিনে চাষ করেন। অথচ ব্রি উদ্ভাবিত অনেক জাত বাজার থেকে কেনা হাইব্রিড জাতের সমান ফলন দেয়। ওই জাতগুলোর বীজ কৃষকরা নিজেই রাখতে পারে। এতে কৃষকের বীজ কেনার দায় কমে যায়।এসময় এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী বলেন, হবিগঞ্জের বেশিরভাগ কৃষক সারাবছরে একটি মাত্র ফসল হিসেবে শুধু বোরো চাষ করে। তাও আবার বাজার থেকে কেনা হাইব্রিড ধান চাষে কৃষকরা বেশি আগ্রহী। ব্রি উদ্ভাবিত স্বল্প ও মধ্যম জীবনকালের অনেক জাত রয়েছে যেগুলো চাষ করলে কৃষকের ব্যয় হ্রাস পাবে। তুলনামূলক বেশি ফসল পাওয়া যাবে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে। কৃষকদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ব্রি জাতের ধান চাষে মনোযোগী হতে হবে।ব্রির হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ব্রি ৮৯ জাতের ধান অধিক ফলনসীল প্রমাণিত হয়েছে। এতে কৃষকের ধানচাষে ব্যয় কমবে, আয় বাড়বে। কৃষকরা বেশি বেশি করে এ জাতের ধান চাষ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। | 6 |
'ওয়েলস উইজার্ড' গ্যারেথ বেল জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা। ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে এসে মহাতারকা হয়ে ওঠেন বেল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেঞ্জেমার সঙ্গে জুটি বেঁধে এক সময়ে বিপক্ষের ঘুম উড়িয়ে দিয়েছেন। এই ত্রিফলা তখন পরিচিত ছিল 'বিবিসি' নামে। ৩২ বছরের বেলের সঙ্গে আর চুক্তিনবীকরণ করেনি রিয়াল। বুধবার (১ জুন) টুইটারে আবেগী চিঠি দিয়ে বেল জানিয়ে দিলেন তাঁর রিয়াল ছাড়ার কথা। বেল তার চিঠিতে লেখেন, আমার বর্তমান ও অতীতের সকল সতীর্থ, ম্যানেজার, ব্যাকরুম স্টাফ ও ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই এই সমর্থনের জন্য়। নয় বছর আগে ইয়ং ম্যান হিসাবে এখানে এসেছিলাম। রিয়ালের হয়ে খেলার স্বপ্নপূরণ হয়েছে আমার। সাদা জার্সিতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে খেলছি। খেতাব জিতেছি। বিশেষত চ্যাম্পিয়ন্স লিগের কথা বলব। ক্লাবের ইতিহাসের অঙ্গ হওয়া রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসাবে যা অর্জন করেছি, তা কখনও ভুলব না। অসাধারণ এক অভিজ্ঞতা। রিয়ালের হয়ে ২৫৮ ম্যাচে ১০৬ গোল করেন বেল। তিনি তিনটি লা লিগা, একটি কোপা দেল রে, একটি সুপার কোপা দে এসপানা, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার লিগ ও তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন। | 12 |
গত কিছুদিন ধরে বিস্ফোরক কথাবার্তা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার। তাতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সাইফউদ্দিনের পর বিসিবি তলব করেছে আবু জায়েদ রাহিকে। দ্বিতীয়জন তো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। রাহির দাবি, লবিং ছাড়া জাতীয় দলে খেলা যায় না।এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ তাঁর কথার সুর ধরেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, জাতীয় দলে লবিংয়ে কোনো সুযোগ নেই। দলে খেলার জন্য মাঠে পারফর্ম করার তাগিদ দিলেন 'নড়াইল এক্সপ্রেস'।আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ঢাকা ক্রিকেট লিগ শেষ সংবাদমাধ্যমকে মাশরাফি বলেছেন, 'জাতীয় দলে লবিংয়ের কোনো সুযোগ নেই। এখানে পারফর্ম করলে খেলবেন, করতে না পারলে খেলবেন না। আপনাকে এখানে শতভাগ পেশাদার হতে হবে। আপনাকে পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে। যেটা রাহির যাচ্ছে। আমি আশাবাদী, সে (ফেরার) উপায় খুঁজে বের করবে।'জাতীয় দলে ভালো পারফর্ম করছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামরা। এ কারণেই রাহির সুযোগ মিলছে না বলে মনে করছেন মাশরাফি। জাতীয় দলে জায়গা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। মাশরাফি বলেছেন, 'সে (রাহি) ভালো বোলার। তার একটা বিষয় ভালো লাগে, সে কখনো হাল ছাড়েনি। এখন তাসকিন, ইবাদত ভালো বোলিং করছে। রুবেল (হোসেন) নিউজিল্যান্ডে (২০২১ সালে, ৩৬ /৩) খুব ভালো বোলিং করে বাদ পড়েছে। কারণ ওর চেয়ে অন্যরা ভালো বোলিং করেছে।'কিছুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফাসোস করেই রুবেল বলেছিলেন, 'ভালো খেলেও বাদ পড়েছি।' একজন খেলোয়াড়ের জন্য এটা অবশ্যই হতাশার। তাঁদের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন মাশরাফি। বলেছেন, 'এটা (ভালো খেলে বাদ পড়া) একটা খেলোয়াড়ের জন্য হতাশার। বাংলাদেশ দলে এখন পেস বোলিংয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে সংক্ষিপ্ততম সংস্করণে। টেস্টে তাসকিন, ইবাদত ভালো খেলছে। শরীফুল সব সংস্করণে ভালো বোলিং করছে। এখন বাইরে নিজেকে উন্মোচন না করে মাঠে উন্মোচন করা উচিত।' | 12 |
কুমিল্লার ঘটনার পর সরকারের কঠোর অবস্থানের মধ্যেও শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংস ঘটনা ঘটেছে। তবে দেশব্যাপীই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযানও শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকারম থেকে একদল মুসল্লী বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কাকরাইল মোড়ে গেলে বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া সংঘর্ষে বিক্ষোভকারীদের ১০ জন আহত হন। তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে কয়েকটি মন্দিরে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এর জেরে প্রাণহানির খবর পাওয়া গেছে। উচ্ছৃংখল লোকজনকে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার কুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে নানুয়া দীঘির পাড়ে একটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে সংঘর্ষ বাধে। এরপর দেশের আরও বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শনিবার কুমিল্লার পরিস্থিতি স্বাভাবিক ছিল। পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ লোকজন নিয়ে সর্তক অবস্থানে থাকতে দেখা গেছে। জুমা নামাজের পর আওয়ামী লীগের পক্ষ থেকে সহিংসতাবিরোধী মিছিল করা হয়েছে। কুমিল্লার ঘটনার জেরে শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্তক অবস্থান ছিল। বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পুজামণ্ডপ থেকে শান্তিপূর্ণভাবে প্রতীমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মালম্বীরা। বিজয়নগর ও কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে 'মালিবাগ মুসলিম সমাজ' ব্যানারে একদল বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. আ. আহাদ বলেন, মিছিলটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সমকালের নোয়াখালী প্রতিনিধি জানান, শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর বিভিন্ন মন্দিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেগমগঞ্জের চৌমুহনী বাজারের কয়েক ব্যবসায়ী জানিয়েছেন, দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ১৫-২০ হাজার লোক বাজারে ঢোকে। তারা চৌমুহনী-ফেনী রোড, চৌমুহনী সরকারী এস এ কলেজ রোড, ব্যাংক রোড, রাম ঠাকুর আশ্রম এলাকাসহ বিভিন্ন স্থানে খুঁজে খুঁজে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি মন্দির, পূজা মন্ডপ ও বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বিজয়া দূর্গামন্দিরে হামলায় যতন সাহা (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। যতন সাহা নরসিংদী থেকে চৌমুহনীতে তার বোনের বাড়িতে বেড়াতে গেছিলেন। সনাতন ধর্মের নেতাসহ স্থানীয়রা দাবি করছেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি ছিলো না। যদিও ঘটনার পর তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার পাল জানিয়েছেন, চৌমুহনীতে হামলার ঘটনায় আহত ১৮ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে যতন সাহাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মোহিউদ্দিন আবদুল আজিম জানান, চৌমুহনীর ঘটনায় ৪ পুলিশসহ ৬ জনকে হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে যতন সাহা নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। র্যাব-১১ এর একটি ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: শামীম বলেন, হামলার খবর পেয়ে দ্রুতই তারা ঘটনাস্থল পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, বুধবারের ঘটনায় শুক্রবার পর্যন্ত কুমিল্লায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সমকালকে বলেন, পুলিশ ছাড়াও গোটা এলাকায় র্যাব ও বিজিবির টহল রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, গোটা জেলায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির টহল থাকবে। চাঁদপুর প্রতিনিধি জানান, হাজীগঞ্জে মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এসব মামলায় আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, তারা আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কেউ বাদি হয়ে মামলা করতে চাইলে পুলিশ সেই মামলাও নেবে। চট্টগ্রাম ব্যুরো জানায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগরের যাত্রা মোহন সেন (জেএমসেন) হল পূজামণ্ডপে হামলার চেষ্টা করা হয়েছে। অবশ্য পূজামণ্ডপের স্বেচ্ছাসেবক ও পুলিশের বাধায় তারা ভেতরে ঢুকতে পারেনি। ওই সময় পুলিশের সঙ্গে হামলাকারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। হামলা চেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিমা বিসর্জন না করার সিদ্ধান্ত নেয় পূজা উদযাপন পরিষদ। পরে সেই অবস্থান থেকে সরে আসেন তারা। ওই ঘটনার পর শনিবার আধাবেলা হরতাল কর্মসূচির ঘোষণাও দিয়েছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত। তবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর বিকেল পৌনে ৫টার দিকে প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয় এবং হরতালের কর্মসূচিও প্রত্যাহার করে নেওয়া হয়। সিলেট ব্যুরো জানায়, শুক্রবার দুপুরে একটি মিছিল নিয়ে এসে ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘের মন্ডপে হামলা চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাঁধায় ফিরে যাওয়ার সময় তারা পূজামন্ডপের আশপাশের হিন্দুদের কয়েকটি বাসায় হামলা ও ভাংচুর চালায়। মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, মসজিদ থেকে মিছিল নিয়ে এসে একদল লোক মণ্ডপকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সমকালের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নে বৃহস্পতিবার রাতে পূজামণ্ডপের সামনে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ওই ঘটনার পর শুক্রবার হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। | 6 |
তরুন সমাজের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ 'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ' সম্মাননা দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা 'ইউনিসেফ'। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিসেফ ভবনের ইউএন প্লাজায় লেবচি হলে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা' শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর। ইউনিসেফের দেওয়া গৌরবময় পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণ ও বাংলাদেশ এবং সমগ্র বিশ্বের শিশুদের উদ্দেশে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই মর্যাদাপূর্ণ অর্জন শুধু তার একার নয়। এটি বাংলাদেশেরই অর্জন। কারণ দেশের জনগণ বিপুল ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করেছেন। এজন্য তিনি দেশবাসির সেবা করার সুযোগ পেয়েছেন। তারই ফলশ্রুতিতে এ সম্মান অর্জন করেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য তরুণদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানে উপযোগী করে গড়ে তুলতে হবে। সেলক্ষ্যে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশব্যাপি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসবক্ষেত্রে ইউনিসেফ অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বৃহৎ শক্তি তরুণ সমাজ দক্ষতার সঙ্গে আমাদের জীবন ও জীবিকা নির্বিঘ্ন করে চলেছে। একটি দায়িত্বশীল ও জ্ঞান-ভিত্তিক সমাজ গঠন করতে সরকার অবিচল পদক্ষেপ নিয়েছে। যার ফল হিসেবে এই সম্মাননার স্বীকৃতি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন, যুবকদের সম্ভাবনা কাজে লাগানো ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তারই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার জ্ঞানসম্পন্ন একটি তরুণ প্রজম্ম গড়ে তুলতে বদ্ধপরিকর। এসব তরুনরাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম। পাশপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারা সহায়তা করতে পারবে। ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশে শিক্ষার হার বাড়ানোর পাশপাশি তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। যেমন-বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি, উপবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং কার্যক্রম। কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশে শতভাগ শিশু স্কুলে ভর্তি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সফল হয়েছে। এ কারণে গত এক দশকে বাংলাদেশ সাক্ষরতা অভাবনীয় বৃদ্ধি পেয়েছে। তবে এর ধারাবাহিকতা অক্ষুণ রাখতে হলে সকলকে নিষ্টার সঙ্গে কাজ করে যেতে হবে। ইউনিসেফের দেওয়া এই স্বীকৃতি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর ও ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। | 6 |
দেশের রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বিভিন্ন ধরনের মেলা আয়োজন ও অংশ নেওয়ার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার 'বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার'র (বিবিসিএফইসি) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ নানা পণ্য ও সেবাখাত থেকে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের মেলা আয়োজন করে থাকে। এর একটি স্থায়ী অবকাঠামো না থাকায় এসব মেলা আয়োজন করা কঠিন ছিল। উন্মুক্ত স্থানে প্রতি বছর বাণিজ্য মেলা আয়োজনের কারণে অনেক অর্থের অপচয় হতো। এটা আমাদের প্রধানমন্ত্রী লক্ষ্য করেছেন ও এ অবস্থা নিরসনে প্রধানমন্ত্রী একটি স্থায়ী কমপ্লেক্স সেন্টার নির্মাণ করতে ২০১৫ সালে পূর্বাচল নতুন শহরে ২০ একর ও পরবর্তী পর্যায়ে আরও ছয় একর জমি বরাদ্দ দেন। তিনি বলেন, চীন সরকারের সহায়তায় আন্তর্জাতিক মানসম্মত দৃষ্টিনন্দন 'বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার'র নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয়েছে। যা করোনার সময় একটি দুরূহ কাজ ছিল, তারপরও সেটা সম্ভব হয়েছে। টিপু মুনশি বলেন, পণ্য পরিচিতি ও বহুমুখী করতে নতুন নতুন বাজার খুঁজে বিভিন্ন দেশে বাংলাদেশের ব্যাপক পণ্যমেলার আয়োজন ও আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যোগদানে রপ্তানিকারকদের সহায়তা দেওয়া ও বিভিন্ন রপ্তানি পণ্যে আর্থিক সহায়তা দেওয়ায় দেশের রপ্তানি উত্তরোত্তর বাড়ছে। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শনিবার দুপুরে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এদিকে একই দিনে উপজেলা জাতীয় যুব সংহতি ও এর অঙ্গসংগঠন মানববন্ধন আয়োজন করে বিদিশাকে অবাঞ্চিত ঘোষণা করেন। উপজেলার বড়িকান্দি গনি শাহ (রহ. ) মাজার প্রাঙ্গণে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও সামাজিক সংগঠন কাজী মো. মামুনুর রশিদ ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এরশাদ বলেন, 'এরিক (এরিক এরশাদ) আমাদের সঙ্গে আছে, মানে লাঙ্গলও আমাদের সঙ্গে থাকবে। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এরিককে তার চাচা জি এম কাদের তিন মাস ঘরে আটকে রেখেছিল। তবে দলের সিনিয়র নেতা কাজী মো. মামুনুর রশিদের মাধ্যমে ছেলেকে ফেরত পেয়েছি।' এ সময় বিদিশা এরিক এরশাদঘোষিত জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ সম্পর্কে বলেন, 'আপনাদের সন্তান কাজী মো. মামুনুর রশিদ এখন সারা দেশের নেতা। এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির দায়িত্বে আছেন তিনি। সারা দেশে জাতীয় পার্টি পুনর্গঠনে তিনি আমার সাথে হাত মিলিয়ে কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন।' অনুষ্ঠানে মামুনুর রশিদ বলেন, এরশাদ পরিবারকে নিয়ে যে নোংরা খেলা হচ্ছে, জাতীয় পার্টির নেতা-কর্মীরা তা কখনো মেনে নিতে পারেন না। রাতের অন্ধকারে যাঁরা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন, তাঁদের কাছে এরশাদের জাতীয় পার্টি নিরাপদ নয়। জাতীয় পার্টি নিরাপদ রওশন এরশাদের কাছে। বিদিশা এরশাদ, সাদ ও এরিক এরশাদের কাছে পার্টি নিরাপদ। এ সময় মামুনুর রশিদ আগামী ডিসেম্বরে জাতীয় পার্টি সব নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় কাউন্সিল করার ঘোষণা দেন। অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দীকি, জাতীয় গণতান্ত্রিক মানবিক পার্টির চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টির নাম ও পদ-পদবি ব্যবহার এবং নবীনগরে বিদিশা ও কাজী মামুনের আগমনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা জাতীয় যুব সংহতি ও এর অঙ্গসংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজী মামুনুর অবৈধভাবে জাতীয় পার্টি-সম্পর্কিত বিলবোর্ড, পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন। কিন্তু দলের চেয়ারম্যান জি এম কাদের দীর্ঘদিন আগেই কাজী মামুনুরকে দল থেকে বহিষ্কার করেছেন। অথচ কাজী মামুনুর নিজেকে জাতীয় পার্টির মহাসচিব পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এদিকে উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব এ টি এম আবদুল্লাহ বলেন, নবীনগরে কাজী মামুনুর ও বিদিশার কোনো ঠাঁই হবে না। নবীনগরে জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতারা তাঁদের অবাঞ্চিত ঘোষণা করেছে। হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী হওয়ায় বিদিশা বিভিন্ন স্থানে এরশাদের নাম ব্যবহার করে অপকর্ম করে আসছেন, যা জাতীয় পার্টি ও দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করছে। এ সময় তিনি বিদিশা ও কাজী মামুনুরের সব পোস্টার-ব্যানার নবীনগরের মাটি থেকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। | 9 |
আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য পরিবেশ বান্ধব সমাজ রাষ্ট্র গঠনে সময়োপযোগী সিদ্ধান্ত অপরিহার্য হয়ে পড়েছে। তাই বাংলাদেশে গ্রীন বিল্ডিং টেকনোলজি বিজনেস ওনার্স এসোসিয়েশনের ৯ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশে গ্রীন বিল্ডিং টেকনোলজি বিজনেসম্যান বিজনেসম্যান ওনার্স এসোসিয়েশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আহসান হাবিবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন আহ্বায়ক এইচএম বদরুদ্দোজা। সংগঠনটি মনে করে, উন্নত বাংলাদেশ গঠনে এবং টেকসই উন্নয়নের স্বার্থে পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তি ও উপকরণের বিকল্প নেই। দিন দিন পরিবেশের বিপর্যয়ের কারণে ঝুঁকি বেড়ে যাচ্ছে এ অবস্থায় "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ" গঠনের লক্ষ্যে নির্মাণকাজে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার সময়ের দাবি। আলোচনা সভায় বক্তারা বলেন, ইট নির্মাণ হয় জমির উপরিভাগের মাটি দিয়ে, যেই মাটি ফসলের জন্য উর্বর। এছাড়া ইট নির্মাণে পোড়ানো হয় কাঠ। ফলে একদিকে অক্সিজেন উৎপাদক গাছ কমে যাচ্ছে, অন্যদিকে ইটের ভাটা থেকে বিষাক্ত কার্বন গ্যাস ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। তাই পরিবেশ ও জলবায়ুর কথা বিবেচনা করে পরিবেশ বন্ধব ভবন নির্মাণ সময়ের দাবি। বক্তারা ইটের বিকল্প কনক্রিটের ব্লকের ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। তারা বলেন, এই ব্লক নির্মাণ করা হয় সিমেন্ট ও নুড়ি পাথর দিয়ে। ইটের মতো পোড়াতে হয় না। পরিবেশ ও জলবায়ুর ও কোনো ক্ষতি হয়না। সংগঠনটির দাবি সমূহ ১.গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হাউসিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের পরিবেশ বান্ধব পণ্য পরিহারের জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. নির্মাণ কাজের জন্য যেন কৃষিজমি নষ্ট না হয় এবং পরিবেশের ক্ষতি সাধন না হয় তা গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। ৩. নির্মাণকাজে পরিবেশবান্ধব পণ্য পরিহারের জন্য আইন প্রয়োগ এবং তা বাস্তবায়নের জন্য কঠোর হওয়া। ৪. ভবন নির্মাণের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঝুঁকিতে পরিবেশবান্ধব নির্মাণ নিশ্চিত করার জন্য সঠিক নীতিমালার ব্যবস্থা করে দেওয়া। ৫. নির্মাণকাজে পরিবেশের অবক্ষয় রোধে আইন প্রয়োগ বাস্তবায়ন করা। ৬. পরিবেশবান্ধব ভবন তৈরিতে সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। ৭. পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সরকার পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা। ৮. পরিবেশবান্ধব পণ্য প্রস্তুতকারীদের মানসম্মত পণ্য উৎপাদন এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ নীতিমালা তৈরি করা। ৯. রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে সর্বস্তরের জনগণকে পরিবেশ বান্ধব পণ্য পরিহারে পণ্য ব্যবহারে উত্সাহিত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান গবেষক কর্মকর্তা মো. আকতার হোসাইন সরকার। আরও উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক ড. জাফর সিদ্দিকী, বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি মো. কবীর চৌধুরীর তন্ময় এবং তাওফিকুন নেসা লাকী, প্রতিষ্ঠাতা, শিল্প শৈলি। | 6 |
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে চায় স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপের আগে জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য টাইগারদের। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়েও আছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে ও দ্বিতীয়টি ৪ রানে জিতেছিল বাংলাদেশ। দুই ম্যাচ হেরে তৃতীয় ম্যাচে ৫২ রানের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল ব্লাকক্যাপসরা। কিন্তু চতুর্থ ম্যাচ হেরে, সিরিজ হারে সফরকারীরা। দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আঙ্গুলের পুরনো ইনজুরি নাড়াচাড়া দেয়ায় বিশ্রাম দেয়া হবে সাকিবকে। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের তালিকায় শ্রীলংকার লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হতে অপেক্ষায় থাকতে হচ্ছে সাকিবকে। মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ শিকারী হতে মাত্র ২ উইকেট প্রয়োজন সাকিবের। এছাড়াও শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হবে সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকে। সিরিজ জয় নিশ্চিত হলেও শেষ ম্যাচটিও জিততে চান জানিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। তার ভাষ্যে,সিরিজ জয় নিশ্চিতের পরও জয়ের ধারা অব্যাহত রেখে ব্যবধান ৪-১ করতে চাই চান তিনি। অধিনায়ক টম ল্যাথাম জানান, আগামীকাল পঞ্চম এবং শেষ ম্যাচ জিতে ভালোভাবে সিরিজ শেষ করতে চাই। তিনি আরও বলেন, 'আমরা দ্রুত উইকেট হারিয়েছি এবং লড়াই করাটা কঠিন ছিল। কিন্তু যেভাবে আমরা এই উইকেটে মানিয়ে নিতে চেষ্টা করেছি তা সত্যিই দারুন। এটি একটি তারুণ্য নির্ভর দল, যারা খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট এবং আমরা অনেকেই এখানে খেলিনি। আশা করি শেষ ম্যাচে প্রায় নিখুত পারফরম্যান্স দেখাতে পারবো।' | 12 |
বাংলাদেশে প্রবর্তিত বিশ্বে সমাদৃত ত্বরিকা-ই-মাইজভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (কঃ) ১১৬তম উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (এসজেডএইচএম) ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল আয়োজিত ২০২১ পর্বের মেধাবৃত্তি অনুষ্ঠানে মোট দুই শ' শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। শনিবার এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার এই দুই শ' শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়। বৃত্তির পরিধি ভবিষ্যতে আরো বাড়বে বলে জানায় এসজেডএইচএম ট্রাস্ট। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষিত জাতি গঠনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের কার্যক্রম প্রশংসনীয়। তাদের এই কার্যক্রম একদিকে যেমন শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখবে অন্যদিকে তেমনি সৎ ও খোদাভীরু নাগরিক সৃষ্টিতে কাজ করবে। 'শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) বৃত্তি তহবিল' সাধারণ সম্পাদক সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বৃত্তি তহবিলের সভাপতি এম নাসির উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ ও চুয়েট বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোফরান। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, মোহাম্মদ ওমর ফারুক, মোরশেদুল হক ও শওকত হোসেন রুবেল মোস্তফা প্রমূখ। শেষে মিলাদ কিয়াম ও মুনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি | 6 |
হামলা শুরুর দিন থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি মারিউপোলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে রাশিয়া। চতুর্মুখী আক্রমণ করে দেশটির সবচেয়ে বড় এ বন্দরনগরীটি ঘিরে রাখে রুশবাহিনী। আজভ সাগর থেকেও বিচ্ছিন্ন করা হয়। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর বোমাবর্ষণের মধ্যে খাবার-পানি-বিদ্যুৎহীন
অবরুদ্ধ নগরীর লাখো মানুষের আর্তনাদে ভারি মারিউপোলের আকাশ-বাতাস। এরই মধ্যে সোমবার অস্ত্র সমর্পণের সময়সীমা বেঁধে দিলেও তাতে সাড়া না পাওয়ায় সর্বগ্রাসী বাহিনীর আকাশ-স্থল-জলপথের হামলায় 'বিপর্যস্ত নরকপুরী'তে পরিণত হয় বাণিজ্যিক নগরীটি। দেশটির প্রেসিডেন্টের ভাষ্য, মস্কোর হামলায় কার্যত সেখানে ধ্বংস হতে আর কিছুই অবশিষ্ট নেই। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার নির্বিচার হামলার মধ্যে অবরুদ্ধ মারিউপোল নগরীতে এখনও লক্ষাধিক মানুষ আটকা রয়েছে। খাবার, পানি ও বিদ্যুৎহীনভাবে দিন কাটছে তাদের। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সেখানকার মানুষ এখন নরক যন্ত্রণায় বাস করছে।
মারিউপোল ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও অর্থনীতির কেন্দ্রস্থল। এ কারণে শুরু থেকেই এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলা জোরদার করে রাশিয়া। মূলত রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া ও রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনবাস অঞ্চলের মধ্যে করিডোর স্থাপন, ইউক্রেনের অর্থনীতি ভেঙে দেওয়া, আজভ ব্যাটলিয়ন নামের নব্য উগ্র নাৎসিপন্থিদের প্রতিরোধ এবং নিজেদের সেনাদের মনোবল বৃদ্ধির জন্য এ নগরীতে কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নামে মস্কো। এসব কারণে শুরু থেকেই টার্গেট করে মারিউপোলকে। গত বুধবার সেখানকার একটি থিয়েটারে হামলা চালানো হয়। তাতে বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। পরে সোমবার সকালের মধ্যে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তাতে তারা সাড়া দেয়নি। এরপর সর্বাত্মক হামলা শুরু করে মস্কো বাহিনী। এরই মধ্যে সেখানে মঙ্গলবার দুটি 'অতি শক্তিশালী বোমা' বিস্ম্ফোরিত হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, দফায় দফায় বোমা হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অবরুদ্ধ নগরীতে। সেখান থেকে লাখো মানুষ জীবন নিয়ে পালিয়েছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। বহু ভবন বিধ্বস্তের সাক্ষ্য দিচ্ছে তারা। স্যাটেলাইট চিত্রে তার প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, মারিউপোলের সব বাসিন্দাকে বের করে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। সেখানকার মানবিক বিপর্যয়কর পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'আমি মারিউপোলে যা দেখেছি, যুদ্ধে সাধারণত তা হয় না- এটা গণহত্যা। যুদ্ধেরও কিছু নিয়ম থাকে, নীতি থাকে। তবে মারিউপোলে তাদের (রাশিয়া) হামলা কোনো নিয়মনীতি মেনে হয়নি।' আমরা বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে গণহত্যা হিসেবে তুলে ধরার চেষ্টা করব।
এ পরিস্থিতিতে রাশিয়ার উদ্দেশে 'কঠোর বার্তা' দিয়েছেন গুতেরেস। তিনি বলেন, 'এই যুদ্ধ অজেয়। শিগগির হোক বা পরে, যুদ্ধক্ষেত্র থেকে শান্তির টেবিলে যেতেই হবে। এটি অবশ্যম্ভাবী। এখন একটিই প্রশ্ন আছে, আর তা হলো- (শান্তির টেবিলে যাওয়ার আগে) আর কত প্রাণ হারাতে হবে?'
তিনি আরও বলেন, 'মারিউপোল শহরের পতন হলেও শহরের পর শহর, রাস্তার পর রাস্তা এবং ঘরবাড়ি দখল করে ইউক্রেনকে জয় করা যাবে না।' এ জন্য অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান গুতেরেস। | 3 |
খুলনার ডালমিল মোড়ে বসিরহাট কলোনী এলাকায় হাসান হাওলাদার (২৮) নামের কথিত পুলিশের সোর্সকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক বিক্রেতারা। আজ শুক্রবার রাত ৯টার দিকে বসিরহাট কলোনীর গলির ভিতরে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান হাওলাদার নগরীর পশ্চিম বানিয়াখামার মেইন রোড এলাকার আবু হাওলাদারের ছেলে। মাদক বিক্রেতাদের সম্পর্কে খবরাখবর দেওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ | 6 |
গতকাল আইপিএলের নিলামে ক্রিস মরিস নামটা চমকে দিয়েছে সবাইকে। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের দক্ষিণ আফ্রিকার এ অলরাউন্ডারের দাম শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার এখন তিনিই। মুম্বাই ইন্ডিয়ানস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে মরিসকে নিতে টক্কর চলছিল অনেকক্ষণ ধরেই। এর মধ্যেই টাকার ঝুলি নিয়ে হাজির হয়ে তাঁকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। কেন এত বেশি দাম দিয়ে মরিসকে কিনল রাজস্থান? এই প্রোটিয়া ক্রিকেটারকে নিতে কেনই বা কাড়াকাড়ি পড়ে গেল আইপিএলের নিলাম-মঞ্চে? রাজস্থানের ক্রিকেট পরিচালক, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলছেন, ব্যাটে-বলে মরিসের অনবদ্য সামর্থ্য রাজস্থানকে তাঁর প্রতি উৎসাহিত করেছে, 'আমরা ক্রিস মরিসকে দলে নিতে পেরে দারুণ খুশি। ব্যাটে-বলে তাঁর সামর্থ্য দলের জন্য দারুণ হবে। বোলিংয়ে আইপিএলে তাঁর রেকর্ডই তাঁর হয়ে কথা বলছে। ব্যাট হাতে ম্যাচ শেষ করার ক্ষমতাও তাঁর অসাধারণ।' সাঙ্গাকারাকে তাঁর 'দাম' নিয়েও কথা বলতে হয়েছে। ব্যাটে-বলে সমান সামর্থ্য আর ম্যাচ শেষ করার ক্ষমতা নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেট দুনিয়ায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের দাম কেন আকাশ ছুঁয়ে যাবে, প্রশ্ন উঠছে এটি নিয়েই। সাঙ্গাকারা জানিয়েছেন, 'হ্যাঁ, তাঁর দামটা বেশিই। কিন্তু আমরা দলে খুবই নির্দিষ্ট দায়িত্ব নিয়ে খেলবে, এমন একজনকে খুঁজছিলাম। এখন ক্রিস মরিসই সেই দায়িত্বটা নেওয়ার ব্যাপারে উপযোগী। তাঁর মতো একজনকে পেয়ে আমরা আনন্দিত।' মরিসের দাম নিয়ে সাঙ্গাকারা একটা ব্যাখ্যাও দিয়েছেন, 'ক্রিস মরিসের দাম কেন এত বেশি, সেটি নিয়ে অনেক কথা উঠেছে। আমি অনেকবারই বলেছি, কোনো খেলোয়াড়ের দাম নিলামে কত হবে, সেটি পুরোপুরি নির্ভর করে সেই খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো কী দায়িত্বে দলে নিচ্ছে সেটির ওপর। দায়িত্বের ভিত্তিতে সেই দামের ওঠা-নামা হয়।' মরিস কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সেটি তাঁর অতীতের দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ১০ কোটি দিয়ে কিনেছিল। কিন্তু মাত্র ৯টি ম্যাচ খেলার সুযোগ হয় তাঁর। এই ৯ ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন, করেছিলেন ৮২ রান। এবার তাঁকে ছেড়ে দিয়েছিল বেঙ্গালুরু। আইপিএলে এখনো পর্যন্ত ৭০টি ম্যাচ খেলে ফেলেছেন মরিস। উইকেট পেয়েছেন ৮০টি। ব্যাট হাতে তাঁর রান ৫৫১। তাঁর স্ট্রাইকরেট উদ্বেলিত করার মতোই-১৫৭.৮৭। | 12 |
দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ঘুরে শিখর ধাওয়ান তাঁবু গেড়েছেন পাঞ্জাবে। ৩৬ বছর বয়সী ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসে।পাঞ্জাবের টুর্নামেন্ট এখন পর্যন্ত অম্লমধুর (৪ ম্যাচে দুটি করে জয়-হার) কাটলেও ধাওয়ান আছেন দারুণ ছন্দে। প্রায় ৩২ গড়ে ১২৭ রান করেছেন তিনি।অস্ট্রেলিয়ান প্রবাসী বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে ৯ বছরের সংসার ভাঙায় সম্প্রতি ধাওয়ানকে মনমরা দেখা গেছে। তবে মাঠের বাইরের দুঃসময় ভুলে আবারও হাসতে-হাসাতে শুরু করেছেন 'গব্বর'খ্যাত তারকা।কদিন আগেই যেমন পাঞ্জাবের টিম বাসে চড়ে হোটেলে ফেরার পথে তাঁর জীবনের মজার এক ঘটনা শুনিয়েছেন ধাওয়ান। দলের ইউটিউব চ্যানেলে কৌতুক অভিনেত্রী শশী ধীমানের 'অকপট স্বীকারোক্তি' নামের এক সাক্ষাৎকার পর্বে ভারতীয় ব্যাটার জানিয়েছেন, অনেক দিন আগে এক মেয়েকে তিনি প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।ওই দিনের ঘটনা নিয়ে ধাওয়ান বলেছেন, 'আমি একটা বালিকাকে প্রেম প্রস্তাব দিলে সে "না" বলে দেয়। এটা হওয়ারই ছিল। কারণ, তখন আমার গায়ের রং অনুজ্জ্বল ছিল। তবু আমি তাকে বলেছিলাম, তুমি কোহিনূর হীরা ছেড়ে চলে যাচ্ছ।'সাক্ষাৎকারে ধাওয়ান তাঁর পাঞ্জাব সতীর্থ জনি বেয়ারস্টোকে সংগীত শিল্পী হংসরাজ হান্সের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পাঁড় ভক্ত শংকরের কথাও বলেছেন, যিনি পুরো শরীরে ধাওয়ানের ট্যাটু আঁকিয়েছেন।ভিডিওতে আরও দেখা যায়, টিম বাসে যাওয়ার সময় ধাওয়ানকে অনুসরণ করছেন ভক্তরা। সে সময় এক নারী তাঁকে উদ্দেশ্য করে হাত নাড়ছিলেন। ধাওয়ান তখন গান গাইতে শুরু করেন।সাক্ষাৎকারে ধাওয়ান আরও বলেছেন, 'আমার মতো দেখতে আরও চার-পাঁচজন ভক্ত রয়েছে। তারা সারা শরীরে আমার নাম লিখেছে। অনেকে আবার বিভিন্ন অঙ্গে আমার করা সেঞ্চুরির তারিখ লিখে রেখেছে। তাদের এই পাগলামি আমাকে ভালোবাসারই বহিঃপ্রকাশ।'২০১২ সালে আগের স্বামীকে তালাক দিয়ে ধাওয়ানকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত আয়েশা। ধাওয়ানের চেয়ে বয়সে ১০ বছরের বড় হওয়ায় বিয়েতে পরিবারের মত ছিল না। তা ছাড়া আয়েশার আগের সংসারে দুই কন্যাসন্তান ছিল।সব মেনে নিয়েই ঘর বাঁধেন ধাওয়ান। ২০১৪ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে জোবাবর। তবে ধীরে ধীরে অবিশ্বাস জন্ম নেওয়ায় শুরু হয় দাম্পত্য কলহ। শেষমেশ ধাওয়ানকে তালাক দেন আয়েশা।আইপিএল সম্পর্কিত পড়ুন:বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে আইপিএল ফাইনাল, প্লে-অফ কলকাতায়উপেক্ষিত সেই দুই বোলারই এবারের আইপিএলে ছড়ি ঘোরাচ্ছেনমোস্তাফিজকে ওয়ার্নার বললেন, আমি তোমাকে ভালোবাসিচাহালকে ১৫ তলা থেকে ফেলে দিচ্ছিলেন মাতাল সতীর্থকামিন্সের বেদম মার হজম হয়নি রোহিতের | 12 |
পর্যটকদের জন্য আকর্ষণীয় নানা অফার নিয়ে শুরু হয়েছে পর্যটন মেলা। আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।মোকাম্মেল হোসেন বলেন, 'বাংলাদেশে পর্যটন শিল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। তিনি দেশের আনাচে ঘুরেছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন কক্সবাজারকে সুইজারল্যান্ডের মতো সাজাতে। বঙ্গবন্ধু সেই সময় পাইনি, আমরা তাঁর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। আজকের পর্যটন মেলার অন্যতম উদ্দেশ্য পর্যটন খাতকে টেকসই করা। পৃথিবীর যেকোনো পর্যটক আকৃষ্ট করার মতো প্রাকৃতিক উপাদান আমাদের রয়েছে। বাংলাদেশের পর্যটন খাতকে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্যে পরিণত করার জন্য আমরা কাজ করছি।'সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা সংকটের পর ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে করা হচ্ছে এই মেলা। মেলায় পর্যটকদের জন্য ডিসকাউন্টে ট্যুরের নানা অফারের পসরা নিয়ে বসবেন ট্যুর অপারেটরেরা।অফার সম্পর্কে টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, 'করোনার ধাক্কা সামলিয়ে পর্যটন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পর্যটন সম্পর্কে মানুষের আগ্রহ বাড়িয়ে দিতে করোনার পর আমরা সবচেয়ে বড় পর্যটন মেলার আয়োজন করছি। এখানে প্রত্যেক ট্যুর অপারেটর তাদের স্টলে মূল্য ছাড়ে দেশে-বিদেশে ট্যুর প্যাকেজ অফার করবে। মেলার মধ্যে মাস্টারকার্ড সঙ্গে সঙ্গে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইস্যু করবে। ইউএস বাংলা এয়ারলাইনস দেশি-বিদেশি পর্যটন গন্তব্যে মূল্য ছাড়ে টিকিট বিক্রি করবে। টোয়াবের ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড ট্রেইনিং ইনস্টিটিউটে ১০ হাজার টাকা ডিসকাউন্টে আগ্রহীরা ভর্তি হতে পারবে।'টোয়াবের তথ্যমতে, তিন দিনের বাৎসরিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা টোয়াব ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার উদ্দেশ্য। এ বছর মূল মেলার সঙ্গে সাইড লাইন ইভেন্ট থাকবে বি টু বি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মেলায় দুটি হলে ৮টি প্যাভেলিয়নসহ মোট ৮০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলি কদর, বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলি মিয়া এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার।আয়োজকেরা জানিয়েছেন, মেলার সমাপনী দিন শুক্রবার বাংলাদেশ টুরিজম বোর্ডের তত্ত্বাবধানে হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে 'মুজিব বাংলাদেশ নাইট'। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলাদেশ টুরিজম বোর্ড ও টোয়াবের প্রেজেন্টেশন থাকবে। | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৪ ঘণ্টায় দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নয়জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ২৮ জন।গতকাল বৃহস্পতিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য জানান।স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৬২ শতাংশ।নতুন মৃত দুই ব্যক্তি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। এর আগে চার দিন মৃত্যুহীন ছিল রংপুর বিভাগ। সর্বশেষ গত ৩০ অক্টোবর বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়।নতুন শনাক্ত নয়জনের মধ্যে দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের দুজন করে এবং গাইবান্ধার একজন রয়েছেন।সর্বশেষ দুজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৪৩ জনে দাঁড়াল। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২৭, রংপুরে ২৯৩ ও ঠাকুরগাঁওয়ে ২৫৪ জনের মৃত্যু হয়েছে।এ ছাড়া নীলফামারীতে ৮৯, পঞ্চগড়ে ৮০, কুড়িগ্রামে ৬৯, লালমনিরহাটে ৬৮ ও গাইবান্ধায় সর্বনিম্ন ৬৩ জন মারা গেছেন।করোনাভাইরাসের সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৯৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ হাজার ৩৮০ জন রোগটিতে আক্রান্ত হন। এর মধ্যে ৫৩ হাজার ৯৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।ডা. জাকিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সাধারণ মানুষের মধ্যে আবার সচেতনতার অভাব দেখা যাচ্ছে। মানুষ মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এমনটি চলতে থাকলে সেটা স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। | 6 |
চীনের অভ্যন্তরে স্মার্টফোনের সরবরাহ আগের তুলনায় কমে গেছে। চলতি বছরের জানুয়ারিতে হ্যান্ডসেটের পরিমাণ ১৮ দশমিক ২ শতাংশ কমে গিয়ে ৩ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্র-সমর্থিত থিংক-ট্যাংক চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসের (সিআইসিটি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সিআইসিটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , চীনে ২০২১ সালের জানুয়ারিতে স্মার্টফোনের সরবরাহ প্রায় ৩ কোটি ৯৬ লাখ ছিল। তবে ওই বছরের ডিসেম্বরে তা সামান্য কমে ৩ কোটি ২৭ লাখে গিয়ে দাঁড়ায়।বর্তমানে বিশ্বব্যাপী চিপের ঘাটতিই এই ব্র্যান্ডগুলোর হ্যান্ডসেট উৎপাদন সমস্যার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে ।চাহিদার ভুল গণনা, অপ্রত্যাশিত কারখানা বন্ধ এবং মার্কিন-চীন উত্তেজনার কারণে অটোমোবাইল কোম্পানিগুলো বেশ অনেক দিন ধরেই চিপ সংকটে ভুগছে। তখন থেকেই সেই ঘাটতি স্মার্টফোন খাতে এসেও বেশ বড় রকমের আঘাত করেছে, যার ফলে ভোক্তাদের কাছও আপগ্রেড স্মার্টফোন পৌঁছাতে দেরি হচ্ছে। | 11 |
র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) বা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম রাজ ওরফে রাকিব। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। আজ সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারি কর্মীদের ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ ও শ্রম আইনে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাইড শেয়ার এন্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়ন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।এ সময় বিক্ষোভ সমাবেশে রাইড শেয়ার কোম্পানির কমিশনের হার কমানো, শ্রমিকদের নিরাপত্তায় বীমার ব্যবস্থা ও সর্বজনীন পেনশন চালুর দাবি জানানো হয়। এ ছাড়া মোড়ে মোড়ে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকারদের একটি অংশ স্ব উদ্যোগে জমি-ভিটা বিক্রি বা সুদ নিয়ে মোটরসাইকেল কিনেছে। তাই দিয়ে রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারির মাধ্যমে জীবিকা নির্বাহের পথ খুঁজে নিয়েছে। রাষ্ট্র এই শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার কোনো পদক্ষেপ নেয়নি। বরং রাস্তায় নামলে ট্রাফিক পুলিশের হয়রানি ও বিনা কারণে মামলার বোঝা বহন করতে হয়। ফলে কষ্টের আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা নিরসন করতে।তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র সংযোগ রক্ষার দায়িত্ব পালন করে রাইড শেয়ার কোম্পানিগুলো কমিশন হিসাবে ২৫ শতাংশ টাকা নিচ্ছে। কখনো কখনো ৩০-৩৫ শতাংশ টাকাও নিয়ে যায়।সার্ভিস ডেলিভারি শ্রমিকদের পরিশ্রমের তুলনায় খুবই সামান্য পরিমাণ কমিশন পায় জানিয়ে রফিক বলেন, 'এই খাতে সংযুক্ত কর্মীদের অর্ডারের জন্য অপেক্ষার সময় বিশ্রামের জন্য কোনো বিশ্রামাগার বা আবাসন নেই। ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত এই শ্রমিকদের দিয়ে কোটি কোটি টাকা মুনাফা বা রাজস্ব আয় করলেও তাদের নিরাপত্তায় কোন বীমার ব্যবস্থা করা হয়নি। আইএলও কনভেনশন বা আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী প্রাপ্য শ্রম অধিকার থেকে এই শ্রমিকেরা বঞ্চিত।'সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটো টেম্পো চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুবেল মিয়াসহ প্রমুখ। | 6 |
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলনের দাবিতে ক্যাম্পাসে মহড়া ও অবস্থান কর্মসূচি করেছে পদপ্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ক্যাম্পাসের চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মহড়া শেষে পরিবহন মার্কেটে অবস্থান করেন তারা। এসময় নতুন কমিটি বিষয়ে বর্তমান কমিটির উদাসীনতায় হতাশা প্রকাশ করেন পদপ্রত্যাশীরা। তাছাড়া অনেকেই পড়াশুনা শেষ করে ক্যাম্পাস ছেড়েছে। আমি চাই খুব দ্রুত ২৬তম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন হোক। যার মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মী ছাত্রলীগের একটা পদ পাবে বলে জানান তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেসবাহুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর রক্ত ঋণে আবদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের নেতৃত্ব তৈরির অন্যতম কারিগর। বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃত্বের বিকাশের জন্য তার অধীনস্ত বিভিন্ন ইউনিটের কমিটি দিচ্ছে। সেই ধারাবাহিকতায় রাবি ছাত্রলীগের কমিটির মেয়াদ ৪ বছর পেরিয়ে যাওয়ায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত শিক্ষার্থীদের দাবি, আকুতি ও হতাশার প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা ২৬তম সন্মেলনের জন্য ক্যাম্পাসে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছি। ক্যাম্পাসে মহড়া দেওয়ার সময় পদপ্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, মো. মেজবাহুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, সহ-সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক ও আহমেদ হিমেল প্রমুখ। বিডি প্রতিদিন/এমআই | 1 |
আগামী 'কয়েকদিনের মধ্যে' মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতহওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের ঘোষণা এলো। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এ তথ্য জানিয়েছে। প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিকের আসন্ন সফরকালে ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এসময় তিনি সংঘাত নিরসন ও ইসরায়েল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসাথে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন। এর আগে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের পক্ষ থেকেও তা মেনে নেওয়া হয়েছে। তবে ইসরায়েল শর্ত পূরণ না করলে এই যুদ্ধবিরতি থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে হামাস। তারা যুদ্ধবিরতির সেই শর্তও ঘোষণা করেছে। ১১ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে গাজা থেকে ছোড়া রকেট হামলায় ১২ ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও এক ইসরায়েলি সেনা রয়েছে। এদিকে, গাজার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নাগরিক নিহত ও ১,৯০০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
বোমা তৈরির সময় বিস্ফোরণে যশোরের ঝিকরগাছায় নাজমুল ইসলাম লিটন (৪২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল ওই উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি হাজিরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে লিটন ও আরও কয়েকজন বোমা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হন। তার সাথে থাকা লোকজন প্রথমে তাকে গোপন স্থানে নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রাত দুইটা-আড়াইটার দিকে মারা যান তিনি। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে। বোমা তৈরির সময় সেখানে আরও কারা কারা উপস্থিত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। বিডি প্রতিদিন/কালাম | 6 |
দুর্নীতির অপরাধে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সূত্রে এ তথ্য জানা গেছে। সোহরাব হোসেন বিশ্বাস জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি নড়াইল পৌরসভার সাবেক মেয়র। সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারণের জন্য জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন প্রতিরোধ আইনের মামলায় সোহরাব হোসেন বিশ্বাসকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা পরিষদ আইন অনুযায়ী, যদি চেয়ারম্যান বা পরিষদের কোনো সদস্য দুর্নীতি, অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন তবে তিনি তাঁর পদ থেকে অপসারণযোগ্য হবেন। এ আইন অনুযায়ী তাঁকে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো। সোহরাব হোসেন বিশ্বাসের অপসারণ হওয়ার কথা নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান। জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় যশোর স্পেশাল জেলা জজ আদালত সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেন ও জরিমানা করেন। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি এ মামলায় জামিনে রয়েছেন। ওই মামলার বিবরণী সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে বাংলা ১৪১১ ও ১৪১২ সনে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারার ১২ লাখ ২ হাজার ২৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী দুর্নীতি প্রতিরোধ আইনে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল সদর থানায় ওই মামলা করেন। অপসারণের ব্যাপারে কথা বলতে সোহবাব হোসেন বিশ্বাসের মুঠোফোনে কল করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। | 6 |
কিংবদন্তী ক্রিকেটার ভারতের সচিন টেন্ডুলকার ও পাকিস্তানের শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন নেপালের এক কিশোর। পুরুষ বিভাগে সবচেয়ে কম ১৬ বছর ১৪৬ দিন বয়সে আন্তর্জাতিক হাফ সেঞ্চুরির মালিক হলেন নেপালের রোহিত পদেল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ১৬ বছর ২১৭ দিন বয়সে ৩৭ বলে সেঞ্চুরি করেন আফ্রিদি। আর টেন্ডুলকার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২১৩ দিন বয়সে। এবার এই দু'জনকেই ছাড়িয়ে গেছেন পদেল। সবচেয়ে কম বয়সে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪৫ রানে জিতে নেপাল। এই ম্যাচে ৫৮ বলে ৫৫ রান করেন পদেল। ১৮ বছর বয়সী সন্দীপ লামিচানের বোলিং তাণ্ডবে ২৪৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা আমিরাত মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়। ২৪ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। পুরুষ বিভাগে পদেল নতুন রেকর্ড গড়লেও নারী বিভাগে আরো কম বয়সে এমন রেকর্ড রয়েছে। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার জোমারি লগটেনবার্গ মাত্র ১৪ বছর বয়সে টেস্ট ও ওয়ানডে ফর্মেটে প্রথম হাফসেঞ্চুরি করেছেন। সরফরাজকে ক্ষমা করে দিয়েছেন ডু'প্লেসিসদক্ষিণ আফ্রিকার আন্দিল ফেলুকায়োকে উদ্দেশ করে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অলরাউন্ডার ফেলুকায়োকে 'কালো' বলে সম্বোধন করেন তিনি, যা ধরা পড়েছিল স্টাম্প মাইক্রোফোনে। পরে সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় উঠে। পরে সামাজিক মাধ্যমে এর জন্য ক্ষমা চান সরফরাজ। তাকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। জানিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু'প্লেসিস। সিরিজের দ্বিতীয় ওয়ানডের ওই ঘটনা নিয়ে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের থেকে রিপোর্টও পেয়েছে আইসিসি। এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে। তবে সরফরাজ ক্ষমা চাওয়ার পর ডু'প্লেসিস বলেছেন, 'সরি বলেছে বলেই আমরা ক্ষমা করে দিয়েছি ওকে। এই মন্তব্যের দায়িত্ব সরফরাজ নিয়েছে। এখন এটা আর আমাদের হাতে নেই। ব্যাপারটা আইসিসি দেখছে।' তিনি আরো বলেন, 'দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার সময় সতর্ক থাকতেই হবে। আমি নিশ্চিত যে সরফরাজ এটা ফেলুকায়োকে উদ্দেশ্য করে বলেনি। তবে তার এই মন্তব্যের দায়িত্ব নিয়েছে। এখন দেখতে হবে এর পরিণতি কী হয়। আমরা এটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছি না।' এই বিষয়ে ফেলুকায়ো এখনও কোনো মন্তব্য করেননি। ডু'প্লেসিস বলেছেন, 'ও ব্যাপারটা নজরই করেনি। সেজন্যই ওকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে বলে মনে করেনি। আমরা ব্যাপারটা সেভাবে বুঝতে পারিনি বলে এটা বড় ব্যাপার হয়ে ওঠেনি।' | 12 |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ২১ ধরনের পদে মোট ৭১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সিনিয়র নকশাবিদ পদে একজন নেওয়া হবে। আবেদনের জন্য ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে চারজন নেওয়া হবে। আবেদনকারীর বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পাবেন ১০২ জন। আবেদনের জন্য পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে সর্বোচ্চ ৪১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে চাইলে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নকশাবিদ পদে একজন নেওয়া হবে। আবেদনকারীর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইনুমারেটর পদে নেওয়া হবে সাতজন। আবেদনের জন্য পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাবেন ১০ জন। আবেদনের যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি। হিসাবরক্ষক পদে নেওয়া হবে দুইজন। আবেদনকারীর বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ক্যাশিয়ার পদে চাকরির সুযোগ পাবেন পাঁচজন। এ পদের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ক্যাশিয়ার কাম ইউডিএ পদে নেওয়া হবে একজন। এ পদের জন্যও যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির সুযোগ পাবেন ১০ জন। এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। জুনিয়র নকশাবিদ পদে একজন নেওয়া হবে। ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডেটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদে নেওয়া হবে ৪৩ জন। এ পদে আবেদনের যোগ্যতা এইচএসসি পাস। ডুয়েল ডেটা অপারেটর পদে নেওয়া হবে ৩ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ১১ জন। এসব পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস। গাড়িচালক পদে নিয়োগ পাবেন পাঁচজন। এ পদে আবেদনের যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস। মেশিনম্যান পদে নেওয়া হবে একজন। আগ্রহী প্রার্থীর এইচএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে। চেইনম্যান পদে নিয়োগ পাবেন ৫৮ জন। এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে নেওয়া হবে ২৩ জন। আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস। লোডার পদে নিয়োগ পাবেন দুজন। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ://... ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যাবে। পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। | 1 |
ঝিনাইদহ আদালতের মালখানায় ওয়েল্ডিং মেশিনে বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর ওই ভবনসহ আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া আর বিকট শব্দে সেখানে থাকা মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।দুর্ঘটনাকবলিত ভবনের ঠিক ওপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রয়েছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে আসেন জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনর রশিদ একজন শ্রমিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্য রিয়াজ জানান, অনুপম নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলের পাশে পানি খাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে ভেতরে বিস্ফোরণ হয়। এ সময় জানালার কাচ ভেঙে ছুটে এসে অনুপমের মুখে ও বুকে লাগে।আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী ইসমাইল হোসেন জানান, চারজন শ্রমিক আদালতের মালখানায় কাজ করছিলেন। এখানে ওয়েল্ডিং মেশিনের বিস্ফোরণ হয়। এতে এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামিমুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এরপর সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বলতে পারেননি।ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ওই ভবনে সকাল থেকে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ একটি মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। | 6 |
গোলাপি জ্বরে কাঁপছে কলকাতা। গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্টের উন্মাদনা এতটাই যে, মিষ্টির রংও হয়ে উঠেছে গোলাপি। আর গোলাপি মিষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। শহরের বহুতলগুলোর রং এখন গোলাপি। শহিদ মিনারের রংও তাই। ইডেন জুড়েও গোলাপি রং। উড়ছে গোলাপি বেলুন। ম্যাসকটও গোলাপি। গ্যালারিতে তাকালেও চোখে পড়ছে গোলাপি রং। তবে সৌরভকে অবাক করেছে গোলাপি মিষ্টি। যা বিশেষ ভাবে তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক এই টেস্ট উপলক্ষে। গোলাপি সন্দেশের ছবিও পোস্ট করেছেন কলকাতার যুবরাজ মূলত সৌরভের উদ্যোগেই আয়োজিত হচ্ছে গোলাপি বলের এই টেস্ট। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই তিনি ইডেনে জানিয়ে দিয়েছিলেন যে, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হচ্ছে এটাই। জাতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম বৈঠকেই এটা বুঝিয়েছিলেন। সৌরভের কথায়, কোহলিকে রাজি করাতে তিন সেকেন্ড লেগেছিল তার। ভারতের মতো বাংলাদেশও এর আগে গোলাপি বলে টেস্ট খেলেনি। ইডেনে তাই দুই দলই গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে সম্মতি জানায়। গোলাপি সাজে সেজেছে কলকাতা এই টেস্ট ঘিরে উন্মাদনা ক্রমশ তুঙ্গে উঠেছে। সৌরভ আগেই জানিয়ে দিয়েছিলেন, প্রথম চারদিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আর তা হয়েছে অনলাইনেই। ইডেনে কাউন্টার থেকে শুরু করাই যায়নি টিকিট বিক্রি। ময়দান জুড়ে তাই ক্রিকেটপ্রেমীদের হাহাকার টিকিটের জন্য। টেস্ট ম্যাচ ঘিরে এই উন্মাদনাই অন্য মাত্রা দিয়েছে এই টেস্টকে। বিডি প্রতিদিন/ফারজানা | 12 |
হাসনা বেগম, হাসিনা বেগম ও সোহাগী বেগম। এই তিন নারীর বাড়িই লালমনিরহাট সদর উপজেলায়। তাঁদের আর্থিক অবস্থা ছিল করুণ। এর মধ্যে দুজন তালাকপ্রাপ্ত; অপরজন অতি রক্ষণশীল পরিবারের। তবে জীবনযুদ্ধে হেরে যাননি কেউই। শত বাধা পেরিয়ে প্রত্যেকেই আজ তাঁরা স্বনির্ভর। এই তিন নারী এখন অনেকের কাছে অনুকরণীয়ও। লালমনিরহাট শহরের রেলওয়ে ওয়ারলেস কলোনির এম এ হান্নান ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান হাসনা বেগম। বর্তমানে তিনি লালমনিরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরি করছেন। বিয়ের পর থেকে স্বামীর পরিবার নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত হাসনাকে। যৌতুকের জন্য চাপ দিত। একপর্যায়ে হাসনা বেগম তাঁর বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হন। বিয়ের সাত বছরের মাথায় তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁর জীবনযুদ্ধে বড় ভূমিকা রেখেছে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি। হাসনা বেগম বলেন, 'ব্র্যাক আমার বিপদের দিনে সাহায্য-সহযোগিতা করেছে। সে জন্য আমি স্বামীর পরিবারের নির্যাতনের কথা ভুলে গিয়ে এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমি এখন একটি বেসরকারি ক্লিনিকের ল্যাব টেকনোলজিস্টের চাকরি করছি।' লালমনিরহাট সদর উপজেলার তেলিয়াপাড়ার সাহেরা বেগম ও হোসেন মিয়া দম্পতির সন্তান হাসিনা বেগম। তিনিও একজন তালাকপ্রাপ্ত নারী। তাঁর সন্তান যখন চার মাসের গর্ভে, তখন তাঁকে ছেড়ে চলে যান তাঁর স্বামী। মুক্তির উপায় খুঁজতে গিয়ে ব্র্যাকের ইউপিজি প্রোগ্রামের সদস্য হন হাসিনা। সেখান থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ লাভ করেন। উন্নত পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। ২৪ শতক জমি ক্রয় করেছেন। মেয়ে রাশিদা খাতুন নবম শ্রেণির ছাত্রী। তাঁকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন হাসিনার। একজন হতদরিদ্র থেকে নিজের পায়ে দাঁড়ানো এই নারী এখন অনেকের কাছে প্রেরণার উৎস। হাসিনা বলেন, 'আমি ব্র্যাকের কর্মীদের উৎসাহ-অনুপ্রেরণায় হারানো মনোবল ফিরে পেয়েছি। এখন আমি গবাদিপশু লালন-পালন করি, জমিও কিনেছি। আমার একমাত্র মেয়েকে লেখাপড়া করাচ্ছি, সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে।' লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের আবদুল বাতেন ও রহিমা বেগম দম্পতির সন্তান সোহাগী বেগম। মাত্র ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়। পারিবারিক কুসংস্কারের কারণে তাঁকে বাইরে গিয়ে কাজ করতে বাধা দেওয়া হয়। তিনি সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করতেন। তবে আয় উপার্জন বেশি ছিল না, অর্থাভাব ও পুষ্টির অভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। মুক্তির উপায় খুঁজতে গিয়ে ব্র্যাকের সহযোগিতা নেন। ব্র্যাক সোহাগী বেগমকে স্বাস্থ্যকর্মী হিসেবে প্রশিক্ষণ দেয়। বর্তমানে তিনি এলাকায় গর্ভবতী মায়েদের সেবা করেন। সোহাগী বলেন, 'ব্র্যাকের মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে আমি এখন গর্ভবতী মায়েদের সেবা করি। আমাকে সবাই সম্মান করেন। আমি এতে ভীষণ খুশি।' আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে হাসনা, হাসিনা ও সোহাগীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। তৃণমূল থেকে উঠে আসা সফল তিন সংগ্রামী নারীর প্রশংসা করেন তিনি। তাঁদের আজকের এ অবস্থানে আসতে ব্র্যাকের ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরেন জেলা প্রশাসক। লালমনিরহাট ব্র্যাকের জেলা সমন্বয়ক আশরাফুল আলম বলেন, 'অতিদরিদ্র ও সামাজিক ও পারিবারিকভাবে নানান প্রতিকূলতার শিকার নারীদের সমাজে সম্মানের সঙ্গে পুনর্বাসনের জন্য ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি রয়েছে। অতিদরিদ্র ও সামাজিকভাবে পিছিয়ে থাকা হাসনা বেগম, হাসিনা বেগম ও সোহাগী বেগম ঘুরে দাঁড়াতে চেষ্টায় আমরা তাঁদের পাশে থেকে সহায়তা করেছি। তাঁরা সফলতা পেয়েছেন, তাই তাঁদের সম্মাননা জানানো হয়েছে, যাতে অন্যরা উৎসাহ-অনুপ্রেরণা পান।' লালমনিরহাট জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান ও লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল। | 6 |
জকিগঞ্জে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রায় ১০০টি গ্রামে বন্যার পানি হানা দিয়েছে। যোগাযোগ, শিক্ষা, মৎস্য, প্রাণিসম্পদ সব ক্ষেত্রেই বন্যার মারাত্মক প্রভাব পড়েছে। বন্যার পানি কমতে শুরু করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে বন্যায় উপজেলার ১৫৮টি বিদ্যালয় ও ৭৯টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জান গেছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, বন্যায় ১২০টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাঝে ৫৫টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১১টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, এ ছাড়া ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বন্যার পানি ঢুকেছে। সাতটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। অনেক শিক্ষক-শিক্ষার্থীর বসতঘরে পানি উঠেছে। শিক্ষার্থীদের বইখাতা বন্যার পানিতে নষ্ট হয়েছে।মৎস্য খাতে ক্ষতির বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী বলেন, বন্যায় ৬ হাজার ৩৫০টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। পুকুরের পাড়সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৬ কোটি ২২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।উপজেলা প্রকৌশলী মনছুর আলম বলেন, ৭৯টি রাস্তা মারাত্মক বিধ্বস্ত হয়েছে। একাধিক নির্মাণাধীন নতুন রাস্তারও ক্ষতি হয়েছে। বেশির ভাগ রাস্তার উপরি অংশের পিচ উঠে গেছে। তৈরি হয়েছে গর্ত। এ ছাড়া কিছু রাস্তা মারাত্মক বিধ্বস্ত হয়েছে।উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ ফরিদ জানান, বন্যায় ২৪৫ হেক্টরে আউশের বীজতলা, ২৮৫ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি পানিতে নিমজ্জিত হয়েছে।জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল বলেন, ১০০ টন চালের চাহিদার বিপরীতে ৬২ মেট্রিকটন বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া বন্যা দুর্গতদের মধ্যে ১ লাখ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। | 6 |
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আগমনে দেশের আকাশে কালো মেঘ দেখছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনার উজবুক মন্ত্রীদের কথা না শুনে, এ আইনটি বাতিল করুন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তখন চাটুকারেরা কোথায় ছিল? অজানা ঘটনা ঘটলে আপনার ডা. হাছান মাহমুদ বলেন আর আনিসুল হক বলেন, এদের খুঁজে পাওয়া যাবে না। করোনার টিকা নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, শেষ মুহূর্তে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, তার মদতে তিনি সাহস করে টিকা নিয়েছেন। যে করোনার টিকা এতদিন নেয়ার আহ্বান জানাচ্ছিলাম, সেটা তিনি এতদিন নেননি।' এইচ টি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, 'যে তথ্যগুলো তিনি প্রকাশ করেননি, সেটা হলো এ টিকা কোন টিকা। এটা কি অ্যাস্ট্রাজেনেকার টিকা নাকি ভারতে উৎপাদিত টিকা। নাকি জনগণ যে টিকা পেয়েছে সে টিকা।' সেই সঙ্গে আমি তাকে শোকবার্তায় জানাচ্ছি, দিনের ভোট রাতে নেয়ার মাধ্যমে গণতন্ত্র নিয়ন্ত্রণের যিনি মাস্টারমাইন্ড, সেই এইচটি ইমাম সাহেব দুদিন আগে মারা গেছেন। যার মৃত্যুতে যত না ক্ষতি হয়েছে দেশের জনগণের, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রীর। আমলাদের মাধ্যমে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ, এত বড় ঘটনা পৃথিবীতে খুব বেশি নেই। অবশ্য এজন্য আপনি আমলাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, একটা কার্টুনিস্ট কার্টুন এঁকে, ব্যঙ্গ করে দেশের কী ক্ষতি করতে পারে যে, তাকে দশ মাস জামিন দেননি। লেখক মুশতাক আহমেদের কথা আপনারা বলছেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু কাউকে যদি আপনারা চিকিৎসা না দেন, তাহলে সেটাকে কি স্বাভাবিক মৃত্যু বলা যাবে না।' | 6 |
কুড়িগ্রামের রাজীবপুরে ইয়াবা কারবারির প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক পল্লীচিকিৎসককে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এলাকার চিহ্নিত তিন ইয়াবাকারবারি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী। অভিযুক্ত ওই ইয়াবাকারবারিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (৪ জুলাই) কোদালকাটি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কোদালকাটি ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা হুমায়ুন কবির ছক্কু, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম যোদ্দার, আ. লীগ নেতা ও ইউপি সদস্য ফরিদুল ইসলাম, শিক্ষক রোস্তম আলী ও আব্দুস সামাদ সরকার প্রমুখ। বক্তারা দ্রুত ইয়াবাকারবারি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, এলাকার চিহ্নিত ইয়াবাকারবারি মিলন মিয়া (২৮), জবেদুল ইসলাম (২২) ও ফরিদ উদ্দিন (২৫) তিনজনে মিলে ওই পল্লীচিকিৎসককে এলোপাতারিভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তার পাশে ফেলে রাখে তাকে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতকে প্রথমে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আনোয়ার হোসেনের অপরাধ ছিল সে বাজারে ইয়াবাকারবারির প্রতিবাদমূলক কথা বলেছিল। মঙ্গলবার কোদালকাটি জাফরের মোড় নামক স্থানে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রাজীবপুর থানায় ওই তিন ইয়াবা ব্যবসায়ীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আহত আনোয়ার হোসেন কোদালকাটি মধ্যচরসাজাই গ্রামের তাইজ উদ্দিনের ছেলে। রাজীবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার জানান, ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। | 6 |
এমনিতে স্ত্রীর কোনো ছবিই মিস করেন না। ক্রিকেট সিরিজের ফাঁকেও ঠিক সময় বের করে ঢুঁ মারেন সিনেমা হলে। ছবি কেমন হল জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। স্ত্রীর অভিনয় বরাবরই পছন্দ তাঁর। তবে প্রযোজক হিসেবেও এবার স্বামীর মন কেড়েছেন আনুষ্কা শর্মা। ফের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি। হাজার ব্যস্ততাতেও তিনি স্ত্রীর ছবি দেখার সময় বের করে নেন। আর এখন তো অফুরন্ত অবসর। তাই দেরি না করে ডিজিটাল প্ল্যাটফর্মের পর্দায় চোখ রেখেছিলেন 'পাতাল লোক' দেখতে। ওয়েবসিরিজ শেষ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা না করে পারেননি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "একটু আগেও পুরো সিরিজটা শেষ করলাম। চিত্রনাট্য থেকে অভিনয় সবকিছুই অনবদ্য। যাকে বলে মাস্টার পিস। আপনাদের দেখালাম কীভাবে আমি শোটা দেখেছি। এবার মানুষ কতটা ভালবাসে, সেটাই দেখার। এমন একটা শো সুন্দরভাবে প্রযোজনা করেছ যে আমি তোমার জন্য গর্বিত আনুষ্কা।" প্রযোজক হিসেবে আনুষ্কার ডিজিটাল ডেবিউ। তাই ১৪ মে আমাজন প্রাইমে ওয়েব সিরিজটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেলেছেন উচ্ছ্বসিত প্রযোজক-অভিনেত্রী। অন্দর মহলে এক জায়েন্ট স্ক্রিনের সামনে রিমোট হাতে অভিনেত্রীর ছবি দেখে নেটিজেনরাও তড়িঘড়ি আমাজন প্রাইম খুলে বসেন। আর প্রতিক্রিয়া? নেটদুনিয়াই পুরো ছবিটা পরিষ্কার করে দিয়েছে। পোস্টের বন্যা বয়ে গিয়েছে। কয়েক ঘণ্টায় ট্রেন্টিংয়ের শীর্ষে পৌঁছে যায় পাতাল লোক। অনেকে একে আমাজনের 'সেক্রেড গেম' বলেও প্রশংসা করেছেন। দর্শকদের প্রশংসা যে কোনো প্রযোজককেই নতুন কাজে উৎসাহ দেয়। আর সেই দর্শকদের অন্যতম যদি হন স্বয়ং বেটারহাফ কোহলি, তখন তো কথাই নেই। কোয়ারেন্টাইনে দুই তারকা যে এখন মজে পাতাল লোক নিয়ে, তা আর আলাদা করে বলে দিতে হয় না। | 12 |
জনগণকে উদ্বুদ্ধ করতে সাইকেল চালালেন নড়াইলের নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত জনসাধারণকে উদ্বুদ্ধ করতেই নিজেই সাইকেল চালালেন তিনি। ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে স্থানীয় পঞ্চাশোর্ধ্ব এক কৃষকের প্রতিদিনের চলাচলের বাহন একটি অতিপুরাতন সাইকেলটি কয়েক মিনিট চালান তিনি। তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ডিসি'র সেই সাইকেল চালানোর কয়েকটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন। জোনায়েদ হাবীব নামক একজন ফেইসবুক ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, 'জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের মুখে সবসময় হাসি লেগেই থাকে। সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক। বেশির ভাগ মানুষ তাকে মাটি ও মানুষের ডিসি বলে ডাকেন। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য জনসচেতনতা বাড়াতে ডিসি মহোদয়ের নিজেই সাইকেল চালনার ঘটনা সত্যিই অসাধারণ ও অনুকরণীয়।' এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনের কাছে কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, আমাদের শৈশব-কৈশোরজুড়ে ছিল সাইকেল। আমার কলেজ জীবনের স্বপ্নের সাইকেল ছিল ফিনিক্স। চীন থেকে এসেছিল। আমরা অবশ্য বলতাম ফনিক্স। এখন গ্রাম-শহর সবখানেই শুধু বাহন হিসেবে নয়, বরং এখন স্বাস্থ্যরক্ষার জন্যও সাইকেল ব্যবহৃত হচ্ছে। সাইকেলকে পরিবেশবান্ধব সবুজ বাহন বলা হয়ে থাকে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে অনেক দিন পর সাইকেল চালিয়েছি। এটি অবশ্য আমি উপভোগ করে বেশ মজাও পেয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনিজুয়েলাগামী ইরানের নৌবাহিনীর দুইটি জাহাজ আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আর্মড সার্ভিস কমিটিতে দেয়া বক্তব্যে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাহাজ দুইটিতে অস্ত্র পরিবহণের অভিযোগ করে তিনি বলেন, 'আমি সম্পূর্ণভাবে উদ্বিগ্ন আমাদের আশেপাশে যে কোনো ধরনের অস্ত্রের বিপুল সমাবেশে।' এর আগে ইরানের বন্দর আব্বাস থেকে গত মাসে ইরানি নৌবাহিনীর ডেস্ট্রোয়ার জাহাজ শাহাদ ও সহায়ক জাহাজ মাকরান ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্র এই জাহাজ দুইটিতে অস্ত্র সরবরাহের অভিযোগ করে ভেনিজুয়েলা ও কিউবাকে এতে বাধা দেয়ার জন্য চাপ দিয়ে আসছে। মার্কিন সংবাদপত্র পলিটিকোর সাথে এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানান, আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে 'অস্ত্র বহনের' কার্যক্রমকে তারা উস্কানিমূলক ও হুমকি হিসেবে বিবেচনা করছেন। ইরানের নৌবাহিনীর এই দুইটি জাহাজের যাত্রায় বাধা দিতে তারা সব পদক্ষেপই নিবেন। অন্যান্য দেশের বন্দরগুলিতে যাতে এই জাহাজ দুইটিকে আশ্রয় দেয়া না হয়, তার জন্য যুক্তরাষ্ট্র যোগাযোগ করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাহাজ দুইটির যাত্রার এক ভিডিও প্রচার করা হয়। দেশটির সামরিক বাহিনীর উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই যাত্রাকে ইরানি নৌবাহিনীর দীর্ঘতম ও সর্বাধিক চ্যালেঞ্জিং যাত্রা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানি নৌবাহিনী তার সমুদ্র চলাচলের সক্ষমতা বাড়াচ্ছে। এই যাত্রায় তৃতীয় কোনো দেশের বন্দরে অবস্থানের জন্য জাহাজ দুইটি আবেদন করবে না বলে জানান তিনি। সূত্র : ডেইলি মেইল | 3 |
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রাজধানীতে নতুন কারফিউ জারিরঘোষণা দিয়েছেন। সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে মেয়র ক্লিটসকো জানান, সোমবার রাত ৮টায় কারফিউ শুরু হবে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত চলবে। ইউক্রেনে রুশ সামরিক অভিযান আজ (২১ মার্চ) ২৬তম দিনে গড়িয়েছে। ইউক্রেনেরবেশ কয়েকটি শহর ইতোমধ্যে রুশ বাহিনী দখল করে নিয়েছে। রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের দুই এলাকায় আবাসিক ভবন এবং শপিং সেন্টারে গোলা হামলা করেছে রুশ বাহিনী। এতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এরপর কর্তৃপক্ষ নতুন করে কারফিউ জারির ঘোষণা দিল। সূত্র: সিএনএন বিডিপ্রতিদিন/কবিরুল | 3 |
দুই ইউনিয়নের ২০-২৫ জন বাসিন্দাদের বালু তোলার মহোৎসবে ঝুঁকিতে পড়েছে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। ইজারাদারকে টাকা দিয়ে নির্ধারিত সীমানার বাইরেও বালু তোলার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। গত বছরের এপ্রিলে ৯০ লাখ টাকায় উপজেলার ভোগাই নদীর চারটি মৌজায় বালু উত্তোলনের জন্য ইজারা পায় 'মা এন্টারপ্রাইজ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইজারাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বরে স্থলবন্দর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বালু তোলার অনুমোদন দেয় জেলা প্রশাসন। স্থানীয় লোকজনের অভিযোগ, ইজারাদারকে টাকা দিয়ে নাকুগাঁও ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের ২০ থেকে ২৫ জন বাসিন্দা উল্টো স্থলবন্দর ঘেঁষে নদী থেকে বালু তুলছেন। এতে ঝুঁকিতে পড়েছে প্রায় ১৬ কোটি ১৯ লাখ টাকায় নির্মিত নাকুগাঁও স্থলবন্দর। গতকাল সোমবার সরেজমিন দেখা গেছে, নাকুগাঁও সীমান্তে দুই লেন সড়ক ঘেঁষে ভোগাই নদী ভারতের মেঘালয় থেকে বয়ে এসেছে। নদীর এক পাশে নাকুগাঁও স্থলবন্দরের অবকাঠামো, বিজিবি চেকপোস্ট ও নাকুগাঁও ইমিগ্রেশন কার্যালয় অবস্থিত। এর ৩০ থেকে ৬০ মিটার দূরে ৩০-৩৫টি শ্যালোমেশিনের মাধ্যমে নদী থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব। বালু তোলার কারণে নদী ভেঙে স্থলবন্দর এলাকার কিছু অংশ ধসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নাকুগাঁও গ্রামের বালু ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, বালু তোলার জন্য তিনি ইজারাদারকে প্রতি ১২ চাকার ট্রাকের জন্য ২ হাজার আর ৬ চাকার ট্রাকের জন্য ১ হাজার ২০০ টাকা করে দেন। নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বলেন, দুই লেন সড়ক, স্থলবন্দরের অবকাঠামো, ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্ট ঘেঁষে ভোগাই নদীতে বড় গর্ত করে প্রায় এক মাস ধরে বালু তোলা হচ্ছে। এতে সরকারি এই স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন। জানতে চাইলে ভোগাই নদীতে বালু উত্তোলনের ইজারাদার জোবায়ের আহমেদ বলেন, নির্ধারিত সীমানার ভেতর থেকেই বালু তোলা হচ্ছে। এর বাইরে থেকে বালু তোলা হচ্ছে না। নাকুগাঁও বন্দর কর্তৃপক্ষ, সওজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ১৮ জুন নাকুগাঁওয়ে পূর্ণাঙ্গ স্থলবন্দরের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে স্থলবন্দর ঘিরে ১৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১৩ একর জমিতে গড়ে তোলা হয়েছে স্থলবন্দরের নানা স্থাপনা। এরপর ২০১৬ সালে সওজের উদ্যোগে সাড়ে ৩ কোটি টাকায় নাকুগাঁও শূন্যরেখা থেকে নকলা পর্যন্ত সাড়ে ২৯ কিলোমিটার দুই লেন সড়ক নির্মাণ করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন প্রথম আলোকে বলেন, আইন অমান্য করে বালু তোলা যাবে না। এ নিয়ে বালু ব্যবসায়ীসহ ইজারাদারকে একাধিকবার বলা হয়েছে। দ্রুতই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
অ্যাপেনডিসাইটিস একটি অত্যন্ত সাধারণ সার্জিক্যাল সমস্যা। অ্যাপেনডিসাইটিস হলে প্রথমে নাভির চারপাশে ব্যথা করে। তারপর সেই ব্যথা তলপেটের ডান দিকে চলে যায়। ব্যথার সঙ্গে হালকা জ্বর থাকতে পারে, বমি বমি ভাবও থাকতে পারে। এগুলোই অ্যাপেনডিসাইটিসের সাধারণ লক্ষণ।এ ছাড়া তলপেটের ডান দিকে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। যেমন-কারও যদি ডান আর্টার অথবা প্রস্রাবের নালিতে পাথর থাকে, সে ক্ষেত্রেও ব্যথা থাকতে পারে। এ ছাড়া কারও যদি হঠাৎ করে গ্যাস্ট্রোএন্টারেটিস্ট, অর্থাৎ পেট খারাপ হয়, সে ক্ষেত্রেও তলপেটে ব্যথা হতে পারে।নারীদের ক্ষেত্রে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি যদি হয়, অর্থাৎ কারও গর্ভধারণ যদি জরায়ুতে না হয়ে একটি নালিতে হয়ে যায়, বিশেষ করে ডান দিকের নালিতে যদি হয়; সে ক্ষেত্রেও কিন্তু তলপেটে হঠাৎ করে ব্যথা হতে পারে। কারও যদি ডান ওভারিতে ব্যথা হয়, তাহলেও তলপেটে ব্যথা হতে পারে।কাজেই ডান দিকে ব্যথা হলেই যে অ্যাপেনডিসাইটিস হবে, বিষয়টি সে রকম নয়। অনেকেই বলে থাকেন, অ্যাপেনডিসাইটিস হলেই অপারেশন করাতে হবে, অপারেশন না করালে অ্যাপেনডিক্স ফেটে যেতে পারে এবং রোগী মারা যেতে পারে। অ্যাপেনডিসাইটিস বিভিন্ন রকম হতে পারে, কারও অ্যাকুইট অ্যাপেনডিসাইটিস হতে পারে, কারও দেখা যায় বারবার ব্যথা হয়, সেটাকে রিকোয়াররেন্ট অ্যাপেনডিসাইটিস বলা হয়। কারও যদি অ্যাপেনডিসাইটিস হয় এবং তাঁর যদি শারীরিক অবস্থা ভালো থাকে, ডায়াবেটিস না থাকে, যদি গর্ভবতী না হন কিংবা শারীরিক দুর্বলতা না থাকে, তবে অনেক ক্ষেত্রে ওষুধের মাধ্যমেও অ্যাপেনডিসাইটিস নিরাময় সম্ভব। কিন্তু অ্যাপেনডিসাইটিসের ক্ষেত্রে যথাসময়ে অপারেশন না করালে অ্যাপেনডিকুলার অ্যাবসাস বা অ্যাপেনডিকুলার লাম্ব হতে পারে। কিংবা ব্রাস্ট অ্যাপেনডিস্ক হতে পারে। সে জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপেনডিসাইটিসের ধরন নির্ণয় করতে পারলে দ্রুত অপারেশন করে রোগীকে সুস্থ করা সম্ভব। কেননা, সঠিক সময়ে অপারেশন না করলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।অনেক ক্ষেত্রে তলপেটে ব্যথা হলে তাকে অ্যাপেনডিসাইটিস বলা হয়। তলপেটের ডান দিকে ব্যথা মানেই কিন্তু অ্যাপেনডিসাইটিস নয়। বিভিন্ন কারণে তলপেটে ব্যথা হতে পারে। যেমন-নারীর মূত্রথলিতে পাথর, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, প্রস্রাবের সমস্যা বা ইনফেকশন, শ্রোণির প্রদাহ বা জরায়ু, ডিম্বনালি ও অন্যান্য প্রজনন অঙ্গের সংক্রমণ ইত্যাদি। এ রকম সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে। চিকিৎসক যদি অপারেশনের পরামর্শ দেন, তাহলে দ্রুততম সময়ে অপারেশন করতে হবে। নইলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে।বর্তমানে অ্যাপেনডিক্সের অপারেশন অত্যন্ত সহজভাবে করা সম্ভব। অপারেশনের ক্ষেত্রে ল্যাপারোস্কপিক করা যায়। কয়েকটি ছিদ্র করেই সেটি করা সম্ভব। এতে সুবিধা হচ্ছে, রোগীর অ্যাপেনডিসাইটিস আছে কি না, সেটি ল্যাপারোস্কপিকের মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া যায়।লেখক: সহযোগী অধ্যাপক (সার্জারি), জেনারেল ও কোলো-রেকটাল সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | 4 |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই নিরাপদ দূরত্বে থেকে দর্শক সারিতে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সামরিক অভিযানকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সিরিয়া সরাসরি সমর্থন করেছে। আর বাকি উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো উল্লেখযোগ্যভাবে নীরব।দামেস্ক বাদে সবাই রাশিয়ার সেনা প্রত্যাহার চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতীকী প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। পাশাপাশি কেউই কিন্তু মস্কোর বিরুদ্ধে অবরোধ আনতে পশ্চিমের সঙ্গে যোগ দেয়নি। শুধু ওয়াশিংটনের ইরানের মতো শত্রুই নয়; তুরস্ক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দীর্ঘদিনের মিত্রও এই অবস্থান জানান দিয়েছে। শেষোক্ত দুটি, এমনকি যুদ্ধের কারণে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য স্থিতিশীল রাখতে তেলের উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে।এই আপেক্ষিক নিরপেক্ষতার ব্যাখ্যা কী? এর একটি অন্যতম কারণ হলো ভূরাজনীতি। কেউ কেউ যুক্তি দিচ্ছেন, বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের সরকারগুলোকে প্ররোচিত করা সত্ত্বেও কেউই (সিরিয়া বাদে) রাশিয়ার পদক্ষেপকে সমর্থন করেনি, এটি মস্কোকে প্রত্যাখ্যানেরই ইঙ্গিত। অন্যরা বিপরীত যুক্তি দিয়েছেন: পুতিনকে ঠেকাতে এ অঞ্চলের প্রধান মিত্রদের রাজি করাতে ওয়াশিংটনের অক্ষমতা মধ্যপ্রাচ্যে পশ্চিমের প্রভাব হ্রাসেরই ইঙ্গিত দিচ্ছে।উভয়ই সত্য, কিন্তু কোনোটা নিয়ে বেশি আত্মবিশ্বাস দেখানোটা বাড়াবাড়িই হবে। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আপেক্ষিক শক্তি হ্রাস পেয়েছে, তবে সম্পূর্ণ প্রত্যাহার করার সম্ভাবনা খুব কম। পশ্চিমা মিত্ররা, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে এখনো তাদের নিরাপত্তা কৌশল এই ধারণার ওপর ভিত্তি করে পরিচালিত হয় যে, যুক্তরাষ্ট্র অদূর ভবিষ্যৎ পর্যন্ত বিভিন্ন ঘাঁটিতে থাকবে, যদিও ইরাক এবং লিবিয়ার মতো এ অঞ্চলে সামরিক অভিযান এবং হস্তক্ষেপের খায়েশ আর নেই।পশ্চিমের আপেক্ষিক প্রভাব হ্রাস তার মিত্রদের নিঃসন্দেহে সাবেক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে আরও উদ্বুদ্ধ করতে পারে। তবে তারা এখনই এ ধরনের মনোভাব প্রদর্শনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে।মধ্যপ্রাচ্যের বর্তমান মনোভাব বুঝতে আরও দুটি বিষয় এখানে বিবেচনা করা দরকার। এর একটি হলো মতাদর্শগত মিল। ঠিক এ কারণেই রাশিয়া সম্ভবত কিছু সময়ের জন্য মধ্যপ্রাচ্যে খেলোয়াড় হিসেবে টিকবে। এতে করে ইউক্রেন যুদ্ধের ক্ষতি পুতিন কিছুটা পুষিয়ে নিতে পারেন।তবে এই অঞ্চলে রাশিয়ার বিনিয়োগ আমেরিকান উপস্থিতির চাপে নমনীয়, অস্থিতিস্থাপক এবং ক্ষুদ্রায়তনে থাকবে। বিশেষ করে রাশিয়ার সামরিক উপস্থিতি সিরিয়ার কয়েকটি ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে। আর ইসরায়েল, মিসর, ইরান, তুরস্ক এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই সুযোগে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।নিকট ভবিষ্যতের চিত্রটা যখন এমন, আর সেটা সম্ভবত মোটামুটি স্পষ্টই দেখতে পাচ্ছে মধ্যপ্রাচ্যের সরকারগুলো। ঠিক এমন উপলব্ধি থেকেই মধ্যপ্রাচ্যের সরকারগুলোর কাছে পুতিনকে চ্যালেঞ্জ করা বা তাঁকে পুরোপুরি সমর্থন করা দুটিই খুব সামান্য অর্থবহ।কিন্তু ভূ-রাজনৈতিক উদ্বেগ একটি আংশিক ব্যাখ্যা মাত্র। এখানে আঞ্চলিক বিষয়গুলোও গেমের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সরকার ইউক্রেন সংকটকে সুবিধা আদায়ের সুযোগ হিসেবে দেখছে।উদাহরণস্বরূপ, রিয়াদ আশা করছে, সাংবাদিক জামাল খাসোজি হত্যা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তাঁর সমালোচনা ফিরিয়ে নেবেন এবং তেল উৎপাদন বৃদ্ধির কথা বিবেচনা করার আগে ইয়েমেনে সৌদি আরবের অবস্থানের প্রতি সমর্থন বাড়াবেন। একইভাবে, হুতিদের সঙ্গে সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্রতিরক্ষা সহায়তার প্রতিশ্রুতি পাওয়ার পরই তেল উৎপাদন বাড়ানোর জন্য আগ্রহী হয়েছে ইউএই।তবে অন্যদিকে ইরানকে বেশ নার্ভাস মনে হচ্ছে। রাশিয়া-মার্কিন সম্পর্কের অবনতি তাদের পরমাণু চুক্তির পুনরালোচনাকে লাইনচ্যুত করতে পারে বলে তাদের আশঙ্কা। বিশেষ করে তেহরানের রুশপন্থী অবস্থান এখানে নেতিবাচক ভূমিকা রাখতে পারে।এখানে একটা আদর্শিক উপাদানও রয়েছে। কারও কারও জন্য, দীর্ঘস্থায়ী মার্কিন বিরোধিতা রাশিয়ার প্রতি সহানুভূতি সৃষ্টি করেছে। যা আলজেরিয়া, ইরাক এবং ইরানকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব থেকে বিরত রাখতে ভূমিকা রেখেছে।অন্যদের জন্য, পুতিনের সঙ্গে একটি স্বৈরতান্ত্রিক সংহতি রয়েছে। পশ্চিমা নেতারা ইউক্রেন যুদ্ধকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের একটি লড়াই হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু অবশ্যই, বেশিরভাগ মধ্যপ্রাচ্যের সরকারের সঙ্গেই রাশিয়ার মিল রয়েছে। গত এক দশকে তারা নিজেদের অঞ্চলে গণতন্ত্রের বিস্তার সক্রিয়ভাবে দমন করেছে।এই মিল হয়তো মধ্যপ্রাচ্যের সরকারদের তাদের ট্যাংকে ইংরেজি 'জি' () চিহ্ন আঁকতে প্ররোচিত করবে না, কিন্তু ইউক্রেনের বিজয়ের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলবে।এর সঙ্গে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিষয়টিও জড়িত। পুতিনের এই সামরিক অভিযান কয়েক দশকের মধ্যে ব্যতিক্রম। কিন্তু এই অভিযানের ন্যায্যতা প্রতিষ্ঠায় পরিচিত অজুহাতই খাড়া করা হচ্ছে: যখন হুমকি হয়ে দাঁড়ায় তখন প্রতিবেশী রাষ্ট্রে হস্তক্ষেপ করার অধিকার জন্মায়।মস্কোর ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানোর ক্ষেত্রে পশ্চিমা সরকারগুলোর ভণ্ডামিও কিন্তু সামনে আসছে। এটা তারা বিভিন্ন মঞ্চে নিয়মিত করে এসেছে। তারা নিজেরাও এ দোষে দুষ্ট। অনেকে বলছেন, রাশিয়ার সামরিক অভিযানের পেছনে পশ্চিমারা অন্তত এক দশক ধরে উসকানি দিয়ে আসছে।মধ্যপ্রাচ্যে প্রতিবেশী রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ একটি প্রিয় বিকল্প নীতি। তুরস্ক, ইরান, ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এমন নীতির প্রশ্রয় দিয়েছে। এখন এর মধ্যে কিছু সরকার পশ্চিমাদের পক্ষ থেকে পুতিনকে নিন্দামন্দ করাটা বক-ধার্মিকতা এবং ভণ্ডামি হিসেবে দেখতে পারে। তারা মনে করে, এই যুদ্ধ তাদের নিজেদের ভবিষ্যৎ সার্বভৌমত্ব লঙ্ঘনের ইচ্ছার বিরুদ্ধে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।মধ্যপ্রাচ্যের নিরপেক্ষতার এই কারণগুলো পর্যালোচনা করলে অবাক হতে হয় যে, পশ্চিমারা মধ্যপ্রাচ্যের সরকারগুলোর কাছ থেকে অন্য কিছু আশা করেছিল। সিরিয়া বাদে আঞ্চলিক (মধ্যপ্রাচ্য) খেলোয়াড়দের বিভিন্ন স্বার্থের ক্ষেত্রে পশ্চিম ও রাশিয়ার মধ্যে সামঞ্জস্য নেই। এমনকি রাশিয়া বা পশ্চিমা সরকারগুলোরও বেশিরভাগ মধ্যপ্রাচ্যের সরকারকে তাদের লাইনে আসতে বাধ্য করার ক্ষমতা নেই। ফলে নিরাপদ দূরত্ব থেকে খেলা দেখাই এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য ফলাফল হিসেবে দৃশ্যমান।এই অবস্থানের পরিবর্তন হতে পারে যদি রাশিয়া বা যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের বেড়া ডিঙিয়ে মাঠে নামার জন্য সম্মতি আদায়ে নতুন কোনো উপায় খুঁজে বের করতে পারে। তবে এটা অত সস্তায় হবার নয়! ফলে বলাই যায়, মধ্যপ্রাচ্যের সরকারগুলোর এই সতর্ক নিরপেক্ষতা তাদের মধ্যে কারও কারও জন্য দামি পুরস্কার এনে দিতে পারে। | 3 |
অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী মিতা এবং দুই পুত্রসন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মিশা সওদাগর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার মধ্যে থাকেন। হাতে থাকা সব কাজ গুছিয়ে তাই স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে জনপ্রিয় এই অভিনেতা পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রে। ৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে পৌঁছে করোনার টিকার বুস্টার ডোজও নিয়েছেন। আগের দুটি টিকাও সেখানেই নিয়েছেন তিনি।মিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'হাতের কাজগুলো শেষ করেছি। এবার পরিবারকে সময় দিতে চাই। তাই ছুটলাম যুক্তরাষ্ট্রে আমার পরিবারের সদস্যদের কাছে। বেশ কিছুদিন থাকার ইচ্ছে আছে। সব কাজ গুছিয়ে এসেছি। মাসখানেক থাকব পরিবারের সঙ্গে।' যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাহিন সুমন পরিচালিত তারকাবহুল ওয়েব সিরিজ 'মাফিয়া'র শুটিং করেছেন মিশা। দেশে ফিরে 'মাফিয়া'র শুটিং, 'অমানুষ'-এর ডাবিং করবেন। ধরবেন মোহাম্মদ ইকবালের 'রিভেঞ্জ', সোলায়মান আলী লেবুর 'প্রেম প্রীতির বন্ধন'।শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর। সামনেই সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এবার নির্বাচন করতে চাইছেন না তিনি। তাই আসন্ন নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতেও রাজি হননি। | 2 |
রক্তে চিনির বাড়তি মাত্রা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল করে দিতে শুরু করে। বংশগত এই রোগের কারণে হৃৎপিণ্ড, চোখ, কিডনি, স্নায়ুর পাশাপাশি দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা দেখা যায়। ডায়াবেটিস রোগীদের মুখগহ্বরের অন্যতম প্রধান সমস্যা মুখের লালা শুকিয়ে যাওয়া। মেডিকেল সায়েন্সে একে বলে জেরোস্টেমিয়া বা হাইপোস্যালাইভেশন।স্বাভাবিক অবস্থায় আমাদের মুখের লালাগ্রন্থি থেকে অনবরত লালা নিঃসরণ হয়। এই লালা মুখে জমে থাকা খাবারের টুকরো ও জীবাণুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লালা নিঃসরণ কমে গেলে মুখে জীবাণুর সংখ্যা বাড়তে শুরু করে। ফলস্বরূপ দাঁতের গোড়ায় ও মাড়িতে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি খুব বেড়ে যায়। মুখের লালা নিঃসরণ কমে গেলে জিভ ও মুখ শুকিয়ে যায়।এ ক্ষেত্রে বারবার পানি পানের পাশাপাশি রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখা দরকার। রক্তে শর্করার মাত্রা বেশি হলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। রোগ থেকে রক্ষা পেতে মাড়ি ও দাঁতের বিশেষ যত্ন নেওয়া দরকার। নিয়ম করে দুবার সঠিক পদ্ধতিতে ব্রাশ করার পাশাপাশি ডেন্টাল ফ্লসিং করা জরুরি।ডেন্টাল সার্জনের পরামর্শে মাউথওয়াশ দিয়ে ভালো করে কুলকুচি করতে হবে। ডায়াবেটিসের রোগীদের পেরিওডেন্টাল ডিজিজের ঝুঁকি খুব বেশি থাকে। দাঁতের গোড়া বা মাড়িতে নানা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে হাড়ে ক্ষয় হতে থাকে। ফলে মাড়ির নিচে থাকা হাড় ক্ষয়ে গিয়ে দাঁত আলগা হয়ে যায়। এতে দাঁত ও মাড়ির মাঝখানে পকেট তৈরি হয়ে খাবার জমে ডেন্টাল ক্যারেজ হয়। তবে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখলে এসব সমস্যার ঝুঁকি কমে। ডায়াবেটিসে মিষ্টিজাতীয় খাবার যেমন-কেক, জ্যাম জেলি, পেস্ট্রি, চকোলেট খাওয়া উচিত নয়। এসব খাবার খেলে সঙ্গে সঙ্গে কুলকুচি করে মুখ ধুয়ে নিতে হবে। দাঁতের ফাঁকে যেন খাবার আটকে না থাকে। মুখের মধ্যে জমে থাকা খাবারে জীবাণু যে অ্যাসিড তৈরি করে, তা দাঁতের ওপরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে, ফলে দাঁতে সেনসিটিভিটি শুরু হয়।মনে রাখতে হবে, ডায়াবেটিস থাকলে স্নায়ুর সংবেদনশীলতা কমে যায়। ফলে ডায়াবেটিসের রোগীরা দাঁতে অসুবিধা হলেও ব্যথা টের পান না। আর এ কারণেই বছরে দুবার ডেন্টিস্টের কাছে গিয়ে চেকআপ করালে ছোটখাটো সমস্যা হলেও রোগ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসা করালে ভোগান্তি থেকে রেহাই পাওয়া যায়। মুখের লালা নিঃসরণ কমে গেলে কফি, অ্যালকোহল বা অতিরিক্ত চা পান করলে সমস্যা বেড়ে যায়। ধূমপানসহ যেকোনো তামাক একেবারেই বাদ দিতে হবে। অনেক সময় চিনিমুক্ত চুইংগাম ব্যবহার করলে মুখের লালা নিঃসরণ কিছুটা বাড়ে।লেখক: চিফ কনসালট্যান্ট (ডেন্টাল ইউনিট), আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা | 6 |
আগামী সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধ থাকবে এবং বাকি তিন দিন ব্যাংক লেনদেন চলবে বাড়তি সময়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী সপ্তাহের রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিন দিন ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা চলমান কঠোর বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো। একইসাথে শেয়ারবাজারেও লেনদেন চলছে। তবে রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না। শাখাগুলোয় অল্প কিছু গ্রাহক এসে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন করছেন। এ কারণে আগামী সপ্তাহে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধে বন্ধ থাকছে পোশাকশিল্পসহ দেশের বেশির ভাগ শিল্পকারখানা ও অফিস। | 0 |
ব্যাংকগুলো যেন ঢালাওভাবে ঋণের সুদ মওকুফ না করতে পারে এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণের সুদ মওকুফ করা যাবে না। একইসঙ্গে ইচ্ছাকৃত খেলাপিদের ঋণের সুদ মওকুফেও নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের "ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ" এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী ব্যাংক কয়েকটি কারণে ঋণের সুদ মওকুফ করতে পারে। ঋণগ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, মড়ক, নদী ভাঙন, দুর্দশাজনিত কারণে বা বন্ধ প্রকল্প ইত্যাদি কারণে ব্যাংক কর্তৃক ঋণের সুদের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ মওকুফ সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি বলছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে, বর্ণিত বিশেষ পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ব্যাংক বিভিন্ন গ্রাহকের সুদ মওকুফ করে দিচ্ছে। এতে করে সুদ মওকুফ সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধে অনাগ্রহ সৃষ্টি হতে পারে, যা ব্যাংকিং খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার পরিপন্থী। নতুন নিয়ম অনুযায়ী, মূল ঋণ (আসল) মওকুফ করা যাবে না। জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণের সুদ মওকুফ করা যাবে না। ব্যাংকের আয় বিকলন করে সুদ মওকুফ করা যাবে না। ঋণের সুদ মওকুফ সুবিধা ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। তবে ১০ লাখ টাকা পর্যন্ত মূল ঋণের সুদ মওকুফসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর অর্পণ করা যাবে। পাশাপাশি সুদ মওকুফের ক্ষেত্রে ব্যাংকের তহবিল ব্যয় আদায় নিশ্চিত করতে হবে। | 6 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগের জেলা সম্মেলন শেষ করা হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চাঁদপুর জেলা নেতাদের বৈঠকে এ কথা বলেন তিনি। হানিফ বলেন, আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনের আগেই সারাদেশে ওয়ার্ড ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন শেষ করা হবে। তিনি বলেন, আমাদের টার্গেট রয়েছে চলতি মার্চের মধ্যে ওয়ার্ড ইউনিয়ন সম্মেলন শেষ করা হবে। এরপর এপ্রিলে রোজার মাস ও ঈদের পরে মে মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলন কার্যক্রম শেষ করা হবে। তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করার তাগিদ দিয়ে হানিফ বলেন, সারাদেশের তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে। তৃণমূলকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। এর মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশে বিএনপির অপরাজনীতি চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। মাহবুব-উল আলম হানিফের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। | 9 |
চার বছর পর সিনেমা হলে ফিরে ভালোই দাপট দেখাচ্ছেন কমল হাসান। ২০১৮ সালে 'বিশ্বরূপম ২'-এর পর এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা 'বিক্রম'। তামিল ভাষার সিনেমাটি দেখা যাচ্ছে তেলুগু, মালয়ালম, হিন্দি ভাষায়ও। মুক্তির প্রথম তিন দিনেই 'বিক্রম' বক্স অফিসে আয় করেছে ১৭৫ কোটি রুপি। শুধু ভারতেই এই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গেছে। প্রথম দিনে ভারতেই ৩৪ কোটি রুপির ব্যবসা করেছে 'বিক্রম'। দ্বিতীয় ও তৃতীয় দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত ছিল। একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না। ভারত ও ভারতের বাইরে সবখানেই অক্ষয়কে পেছনে ফেলেছে কমল হাসানের 'বিক্রম'।'বিক্রম' সিনেমায় প্রথমবারের মতো কমল হাসানের সঙ্গে অভিনয় করেছেন দুই জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। তামিল সুপারস্টার সুরিয়া আছেন অতিথি চরিত্রে। সিনেমাজুড়ে তারকার ছড়াছড়ি, তবে পর্দাজুড়ে দাপট দেখিয়েছেন কমল হাসান একাই।১৯৮৬ সালে 'বিক্রম' নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন কমল। নতুন বিক্রমে নতুনভাবে ফিরেছে পুরোনো গল্পের চরিত্ররা। আগের সিনেমায় কমল ছিলেন ভারতীয় গোয়েন্দা বিক্রমের চরিত্রে। পরিচালক লোকেশ কনগরাজের নতুন বিক্রমেও তিনি আছেন গোয়েন্দার ভূমিকায়। ফাহাদ ফাসিল এবার ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধান, আর বিজয় সেতুপতি মাদকসম্রাট।কমল হাসান নিজেও 'বিক্রম' সিনেমার অন্যতম প্রযোজক। ৬৮ বছর বয়সী এই অভিনেতার শুরুটা হয়েছিল তামিল সিনেমায়, শিশুশিল্পী হিসেবে। ৬২ বছর ধরে ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ তিনি। শুধু তামিল নয়, অভিনয় করেছেন তেলুগু, হিন্দি, মালয়ালম, কন্নড় ও বাংলা ভাষার সিনেমায়।এ পর্যন্ত তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ২৩১। | 2 |
ভারতের আসাম রাজ্যে প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিক হওয়ার পথ আরও সহজ করার উদ্দেশ্যে গৃহীত এই নাগরিকত্ব সংশোধনী বিলকে সমাজ কর্মীদের পাশাপাশি বিরোধী দলগুলিও 'সাম্প্রদায়িক' এবং 'বৈষম্যমূলক' হিসেবেই অভিহিত করেছে। তবে রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়িত হওয়ার দাবি করে বলেছেন, আপনি যদি বিশ্বাস করেন যে ধর্মের কারণে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হিন্দু অভিবাসীদের আশ্রয় দেওয়া সাম্প্রদায়িক, তবে আমি জানি না যে সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কী? তাহলে কি সব ধর্ম নির্বিশেষে সব শরণার্থীকে আশ্রয় দেওয়া উচিৎ- এই প্রশ্নে তিনি বলেন, ভারত কোনো ধর্মশালা নয়, তাই না? খবর এনডিটিভির। এনআরসি প্রকাশের পর শনিবার সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এনআরসিকে 'ত্রুটিযুক্ত' আখ্যায়িত করে তিনি বলেন, ক্ষমতাসীন বিজেপি আবারও রাজ্যের কয়েকটি অংশে পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবে। তিনি বলেন, বিজেপি এনআরসিকে সমর্থন করে, তবে আমাদের মনে হয়েছে যে কিছু নির্দিষ্ট সমস্যা রয়েছে যা আগে দেখা উচিৎ ছিল। আসামের সীমান্তবর্তী জেলাগুলিতে ২০ শতাংশ এবং অন্য অংশে দশ শতাংশ পুনর্বিবেচনার অনুমতি দেওয়ার জন্য কেন্দ্র এবং আসাম সরকার সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে। হিন্দু অভিবাসীদের তালিকা থেকে বাদ দেওয়া উচিৎ হয়নি জানিয়ে হিমন্ত বলেন, হিন্দু অভিবাসীদের একটি সামান্য অংশ তালিকা থেকে বাদ পড়েছে। তাদের নিজস্ব শরণার্থী শংসাপত্র ছিল, তবে তা বিবেচনায় গৃহীত হয়নি। যাইহোক, বিজেপি পরবর্তী সংসদ অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আসাম ও ভারতের স্বার্থ সুরক্ষিত না হওয়া পর্যন্ত আমরা প্রতিটি ত্রুটিযুক্ত এনআরসি প্রত্যাখ্যান করব। লড়াই চলবে। এদিকে বিজেপি জানিয়েছে, এনআরসি তালিকার বাইরে থাকা প্রকৃত নাগরিকদের সুরক্ষার জন্য তারা পদক্ষেপ নেবে। তারা জানিয়েছে, বিদেশি ট্রাইব্যুনালরা সত্যিকারের ভারতীয়দের বিরুদ্ধে প্রতিকূল আদেশ দিলে বাদ পড়াদের সহায়তার জন্য আইন করা হবে। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়েছে। তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম রয়েছে। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম। জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছিল প্রায় ৪১ লাখ মানুষ। চূড়ান্ত তালিকায় এসে বাদ পড়েছে ১৯ লাখ মানুষের নাম। নাগরিকপঞ্জিতে আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। | 3 |
জামালপুরের মেলান্দহ উপজেলার কাটাখালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তীরে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে নদীর তীরবর্তী গ্রামের অনেকে ইতিমধ্যে বসতভিটা ও আবাদি জমি হারিয়েছেন। ভাঙনের মুখে বিএডিসির একটি সেচপাম্প।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কাটাখালি নদী থেকে বালু উত্তোলন করতে সরকারিভাবে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি।উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল এলাকায় গিয়ে দেখা গেছে, বেলতৈল বাজারের পাশে কাটাখালি নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বেলতৈল সেতুর পশ্চিম পাশে কাটাখালি নদী থেকে উচ্চক্ষমতাসম্পন্ন দুটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে আমিত্তি এলাকাসহ ইউনিয়নের কয়েকটি এলাকায়। এভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকলে যেকোনো মুহূর্তে ক্ষতির আশঙ্কা রয়েছে।স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী লোকজন নদী থেকে প্রায় পাঁচ-ছয় মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন দেয়নি সরকার।এ বালুদস্যু চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীতে ড্রেজার বসিয়ে বালু বিক্রি করে প্রতি মাসে কয়েক লাখ টাকার বালু বিক্রি করছে। নদী থেকে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে।অভিযোগ রয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রতিবছর বন্যায় ফসলি জমি ভেঙে যাচ্ছে। বালু উত্তোলনের ফলে অনেক আগেই সেতুও ভেঙে গেছে। তাই নদীর তীরে ফসলি জমি ভাড়া করে রাস্তা বানিয়ে চলাচল করছে ঘোষেরপাড়া ইউনিয়নের দুই এলাকার লোকজন।স্থানীয় কৃষক নাজির উদ্দিন বলেন, অনেক দিন ধরে নদী থেকে বালু উত্তোলন করছে ইউনিয়নের কিছু বালু ব্যবসায়ী। বালু নদী থেকে তোলার ফলে প্রতিবছর বন্যায় ভেঙে যাচ্ছে জমি।স্থানীয় এক বাসিন্দা বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ কেউ মুখ খুললে পরে তাদের বিভিন্নভাবে হেনস্তা করে প্রভাবশালীরা। এর আগেও একবার আগুন লাগিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছিল প্রশাসনের লোকজন। তার দুই দিন পর থেকেই আবারও বালু উত্তোলন শুরু হয়েছে।আব্দুল্লাহ নাম এক ব্যক্তি জানান, অবৈধভাবে বালু তোলার কারণে নদী তার গতিপথ হারাচ্ছে। ফলে প্রতিবছর বর্ষায় নদীতে ফসলের জমি ভেঙে যাচ্ছে। বর্তমানে সরকারি একটি সেচপাম্পসহ ফসলের জমি হুমকির মুখে রয়েছে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এই চক্রের সঙ্গে জড়িত থেকে কারা সুযোগ-সুবিধা নিচ্ছে, সেটা তদন্ত করার দাবি জানান।কাটাখালি নদীতে এক কিলোমিটারের মধ্যে অন্তত চারটি ড্রেজার মেশিন রয়েছে। এর একটির মালিক শহীদ মিয়া। তাঁকে বালু উত্তোলনের বিষয়ে জানতে ফোন দিলেও পাওয়া যায়নি।ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে, মনে হয় সেটি ব্যক্তিগত জায়গা। তারপরও আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব।'উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, খুব দ্রুত অভিযান পরিচালনা করা হবে। ওই নদীতে আগেও বালু উত্তোলনের ফলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে কোনো সরকারিভাবে অনুমতি দেওয়া হয়নি। | 6 |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (১২ মার্চ) বিকেলে গুলশানের নিজ বাসায় হঠাৎ করেই পেটে ব্যাথা শুরু হয় অধ্যাপক ডোনারের। এরপরই তার স্ত্রী ডা. সিমকি তাকে জরুরি ভিত্তিতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ডা. ডোনারকে ঘুমের ঔষুধ দিয়েছেন। পরিবারের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের সাবেক সহ স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান। উল্লেখ্য, ডা. ফরহাদ হালিম ডোনার বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক আহ্বায়ক ও বর্তমানে প্রধান উপদেষ্টা। জানা গেছে, কিডনিতে সংক্রমণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বেশ কিছু রোগে আক্রান্ত ফরহাদ হালিম ডোনার। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা অসুস্থ ডোনারের খোঁজ খবর নিয়েছেন। এদিকে, ডা. ডোনারের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এছাড়া নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ছেন অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও তার পরিবার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত | 6 |
বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। নতুন জীবন শুরু করার আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সে বিষয়ে ঘোষণা করেছেন এই অভিনেত্রী। খবরে বলা হয়, আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন কাজল আগরওয়াল। মুম্বাইতে বসবে বিয়ের আসর। তবে করোনা পরিস্থিতিতে দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানান এই অভিনেত্রী। তিনি আরও জানিয়েছেন, এই অতিমারি আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। আপনারা আমাদের জন্য আনন্দিত। আমাকে এতো বছর ধরে ভালোবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন। ২০০৪ সালে হিন্দি ছবি কিঁউ- হো গ্যায়া না দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। এরপর ২০০৭ সালে লক্ষ্মী কল্যানম নামে একটি জনপ্রিয় তামিল সিনেমা দিয়ে সিনেমা জগতে ফের নিজের অস্তিত্ব প্রকাশ করেন তিনি। বাহুবলি পরিচালক এসএস রাজামৌলির মাগাধীরা-তেও দেখা যায় কাজল আগরওয়ালকে। এসবের পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিসসহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল। বিডি প্রতিদিন/আরাফাত | 2 |
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। নৌ বাহিনীর এ কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন, লে. কর্নেল আশিক বিল্লাহ'র স্থলাভিষিক্ত হচ্ছেন।আশিক বিল্লাহ তার নিজ বাহিনীতে (বাংলাদেশ সেনাবাহিনী) ফিরে যাচ্ছেন। গতকাল র্যাবে তার শেষ কার্যদিবস ছিল। র্যাবে বিদায়ী মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, কমান্ডার আল মঈন র্যাবের কমিউনিকেশন উইংয়ের পাশাপাশি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।র্যাবের নতুন মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, আমি মূলত একজন কমিউনিকেশন স্পেশালিস্ট। আমি এর আগে ২০০৭ থেকে ২০১১ সালে গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছি। এক বছর ২ মাস যাবত আমি র্যাবের কমিউনিকেশন শাখার পরিচালক হিসেবে কর্মরত আছি। আমি পূর্বেও গণমাধ্যমের সহযোগীতা পেয়েছি। তেমনভাবে আমার দায়িত্বপালনের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।কমান্ডার খন্দকার আল মঈন ইতিপূর্বে ২০০৭ হতে ২০১০ সাল পর্যন্ত র্যাব ফোর্সেস সদর দফতরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। র্যাব ফোর্সের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে তিনি জঙ্গি, চরমপন্থী এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে প্রশংসনীয় অবদান রেখেছেন। ২১শে আগস্ট ২০০৪ সালে প্রধানমন্ত্রীর উপর মেনে হামলা মামলার আসামীকে গ্রেনেডসহ গ্রেফতারে প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এ ভূষিত হয়েছেন।কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এচ সাফ কলেজ (ডিএসসিএসসি) হতে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সম্পন্ন করেন।কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ নৌ বাহিনীর বিভিন্ন পরিসরের প্রশিক্ষক, কমান্ড ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা, উৎকর্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন। | 6 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের ভোটে মোট ১৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমের মাধ্যমে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সুখনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ২০ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকির কেন্দ্রের সামনে থেকে মনোয়ার হোসেন সুখনকে আটক করা হয়। ২২ নাম্বার ওয়ার্ডের যুবদল সভাপতি কাজী সোহাগ এ বিষয়ে নিশ্চিত করেছেন। এছাড়া অনেক কেন্দ্র থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ এসেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সবাইকে ভোট দিতে হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনের তুলনায় দেড়গুণ ইভিএম রাখা হয়েছে। নৌকার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এ দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়াও ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। | 6 |
ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সালাহউদ্দিন লাভলু। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। তাঁরা দুজনই ১৭০ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। আজ সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। রাত আটটায় নির্বাচন কমিশন সূত্রে অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল জানা যায়। দ্বিতীয়বারের মতো নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন সালাহউদ্দিন লাভলু। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিনজন। সালাহউদ্দিন লাভলুর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হিরা পেয়েছেন ১৪৯ ভোট। দীপু হাজরা পেয়েছেন মাত্র ১২ ভোট। বিজয়ী হয়ে আনন্দিত সালাহউদ্দিন লাভলু। তিনি প্রথম আলোকে বলেন, 'সংগঠনের সম্মানিত সদস্যরা আমাকে প্রয়োজন মনে করেছেন বলেই বিজয়ী করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের চাওয়াপাওয়াকে পূরণ করার চেষ্টা করব।' নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন দুজন। মাত্র ৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন কামরুজ্জামান সাগর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আমার এই বিজয়ের সব কৃতিত্ব নির্মাতাদের। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করব। কোনো ফাঁকি দেব না।' ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবার ৪৪ জন নির্মাতা অংশ নেন। এর মধ্যে আটজন আগেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। বাকি ১৪টি পদের বিপরীতে ৩৪ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচন কমিশনের সদস্য মাসুম রেজা জানান, ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৫৯ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম আজিজ (২৬৮), ফরিদুল হাসান (১৯৯) ও রফিক উল্লাহ সেলিম (১৮৯)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রফিকুল হাসান চৌধুরী ও ফিরোজ খান। তাঁরা পেয়েছেন যথাক্রমে ২৬০ ও ২০৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ফেরারী অমিত ১৭১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ সহিদ-উন-নবী ১৮২ ভোট, প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক পদে মোস্তফা মনন ১৮৬ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ইমেল হক ১৯১ ভোট, আইন ও কল্যাণ সম্পাদক পদে মাহমুদ নিয়াজ ১৬৭ ভোট এবং দপ্তর সম্পাদক পদে গোলাম মুক্তাদির ১৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস হিসেবে আবু হায়াত মাহমুদ, ইমরাউল রাফাত, কে এম মাহমুদুন্নবী, এ কে এম আনিসুজ্জামান, তারিক মুহাম্মদ, মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন উদ্দেশ্য হলেও অনেক দিন পর নির্মাতাদের আড্ডার সুযোগ মিলল। এমনকি এই আড্ডায় অংশগ্রহণ করেন অভিনয়শিল্পীরাও। বিএফডিসির ক্যানটিনের সামনে ছোট পর্দার অভিনেতা মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, আশনা হাবিব ভাবনা, বড় পর্দার অভিনেতা নিরবসহ অনেককেই দেখা গেল। ভোট দিতে আসতে দেখা গেছে লাকী ইনাম, আজিজুল হাকিম, জাহিদ হাসান, মীর সাব্বিরদের মতো তারকা অভিনেতা ও নির্মাতাদের। | 2 |
দেশের পুঁজিবাজারে সবকটি মূল্যসূচকের বড় দরপতনের পাশাপাশি কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। এ ছাড়া পুঁজিবাজারে কমেছে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন শেয়ার লেনদেন হয়েছে। তবে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৮ পয়েন্ট কমে ছয় হাজার ৭৭৩ পয়েন্টে নেমেছে। এর আগে গত ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড হয়েছিল।ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দুই হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।রোববার ডিএসইতে লেনদেনকৃত ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯১ টির, বেড়েছে ৬৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৫ টির শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে আজ ৮৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২৭ এপ্রিলের পর সর্বনিম্ন। ২৭ এপ্রিল ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়। আর আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি টাকা।লেনদেন খরার বাজারে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের ৫৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক এবং এনআরবিসি ব্যাংক।আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২০ পয়েন্ট। সিএসইতে লেনদেনকৃত ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯২ টির, বেড়েছে ৫৩ টির এবং ২১ টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে রোববার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।এদিকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার সাম্প্রতিক মতবিরোধের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে। | 0 |
কারও পৌষমাস তো কারও সর্বনাশ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল ২০২২-এর প্লে-অফের দৌড়ে বাড়তি অক্সিজেন আদায় করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। সেই সঙ্গে তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে দেয় পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দারাবাদকে। এই জয়ের সুবাদে ব্যাঙ্গালোর ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে। পাঞ্জাব বনাম হায়দারাবাদ ম্যাচে যেই জিতুক না কেন, তাদের পক্ষে ১৬ পয়েন্টে পৌঁছনো সম্ভব হবে না। তারা থেকে যাবে ১৪ পয়েন্টেই। সুতরাং, লিগের শেষ ম্যাচটি পাঞ্জাব ও হায়দারাবাদের কাছে নিছক নিয়ম রক্ষার হয়ে দাঁড়ায়। রাজস্থান রয়্যালসের সামনেও পরিস্থিতি জটিল হয়। আরসিবি হারলে (১৪ পয়েন্ট) এদিনই স্যামসনদের (১৬ পয়েন্ট) প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেত। পরিবর্তীত পরিস্থিতিতে রাজস্থানকে প্লে-অফের টিকিটের জন্য অপেক্ষা করতে হবে। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে রাজস্থান জিতলে ১৮ পয়েন্ট নিয়ে তাদের প্লে-অফ তো নিশ্চিতই, সেই সঙ্গে নেট রান-রেটের নিরিখে লখনউকে (১৮ পয়েন্ট) টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন স্যামসনরা। তাহলে তারা সরাসরি গুজটারের বিপক্ষে (২০ পয়েন্ট) প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামতে পারবেন। তবে রাজস্থান চেন্নাইয়ের কাছে হেরে গেলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিটের জন্য দিল্লি-মুম্বাই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। রোহিতদের কাছে দিল্লি হারলে (১৪ পয়েন্ট) শেষ ম্যাচ হেরেও সরাসরি প্লে-অফে চলে যাবে রাজস্থান (১৬ পয়েন্ট)। দিল্লি জিতলে (১৬ পয়েন্ট) এবং রাজস্থান হারলে (১৬ পয়েন্ট) আরসিবির সঙ্গে (১৬ পয়েন্ট) দু'দলের নেট রান-রেটের লড়াই চলবে প্লে-অফের জন্য। তখন রাজস্থান, দিল্লি ও আরসিবি, তিন দলের মধ্যে দু'দল প্লে-অফে যাবে এবং একদল ছিটকে যাবে। বিডি প্রতিদিন/কালাম | 12 |
করোনাভাইরাসের 'অমিক্রন' ধরনের জন্য উপযুক্ত টিকার বুস্টার ডোজ তৈরি সম্ভাব্য। ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। গতকাল মঙ্গলবার আদর পুনাওয়ালা এনডিটিভিকে বলেন, গবেষণায় যদি প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়, তাহলে করোনার নতুন ধরন অমিক্রনের জন্য উপযুক্ত কোভিশিল্ড টিকার একটি সংস্করণ তৈরির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সেরামপ্রধান জানান, অমিক্রনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। করোনার নতুন এই ধরনটি সম্পর্কে আরও জানার পর এ বিষয়ে মতামতের জন্য পরামর্শ করা হবে। এ জন্য আরও কিছুটা সময় লাগবে। আদর পুনাওয়ালা আরও বলেন, 'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও তাঁদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁদের গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা একটি নতুন টিকা নিয়ে আসতে পারি। এই টিকা ছয় মাসের মধ্যে একটি বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।' সেরাম ইনস্টিটিউটের প্রধান বলেন, শেষ পর্যন্ত যদি একটি বুস্টার ডোজের প্রয়োজন হয়ই, তাহলে তাঁর কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে তা রয়েছে। আর একই দামেই তা পাওয়া যাবে। বিশ্বজুড়ে করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যমান টিকাগুলো অমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিজ্ঞানীদের। এই পরিস্থিতিতে নতুন টিকা তৈরির পথে হাঁটছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে মডার্না, ফাইজার, জনসন, বায়োএনটেক নতুন ধরনের বিরুদ্ধে টিকা তৈরির কথা বলেছে। প্রয়োজনে নতুন টিকা তৈরির কথা বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ধরন অমিক্রন ঠেকাতে বিদ্যমান টিকা কাজ করবে না, এমন কোনো প্রমাণ নেই। প্রয়োজন পড়লে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে দ্রুত নতুন টিকা তৈরি করতে প্রস্তুত গবেষকেরা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা 'কোভিশিল্ড' নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রসিদ্ধ দ্য ল্যানসেট চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোভিশিল্ডের কার্যকারিতা খুব বেশি। এই টিকা করোনায় রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর আশঙ্কা তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে। সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় অমিক্রন। ধারণা করা হচ্ছে, ডেলটাসহ করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা, নতুন এ ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় এক ডজন দেশে করোনার নতুন ধরন অমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এই ধরনটির বিস্তার ঠেকাতে বিশ্বের প্রায় ৪০টির বেশি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। | 3 |
অভিনেত্রী রাইমা ইসলাম শিমু ও তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেলের রাতের ঝগড়ার রেশ চলছিল সকাল পর্যন্ত। দুই ছেলে-মেয়ে তখনো ঘুমাচ্ছিল। উত্তেজিত হয়ে গলায় রশি পেঁচিয়ে ধরেন স্বামী। কিছু না বুঝে ওঠার আগেই মৃত্যু হয় স্ত্রীর। কী করবেন ভেবে না পেয়ে ডাকেন বন্ধুকে। তবে পুলিশ বলছে, ঘটনা এখানেই শেষ নয়। পুরো রহস্যজুড়ে রয়েছেন বন্ধু ফরহাদ। তবে তাঁর ভূমিকা কী? এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।শিমু হত্যা মামলায় গ্রেপ্তার নোবেল ও ফরহাদ তিন দিনের রিমান্ডের প্রথম দিনেই নানা বিষয়ে মুখ খুলেছেন। বলেছেন গত দুই বছর থেকে শুরু করে ঘটনার দিন পর্যন্ত সম্পর্কের নানা উত্থান-পতনের গল্প। গতকাল বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া।ঘটনার বর্ণনায় এই পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সকালে হত্যার পর বন্ধু ফরহাদের সহযোগিতায় লাশ গুম করার চেষ্টাও করেন ভুক্তভোগীর স্বামী। প্রথমে তাঁরা মরদেহ দুটি চটের বস্তায় ভরেন। পরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের ৩০০ গজ উত্তরে পাকা রাস্তাসংলগ্ন ঝোপের মধ্যে ফেলে আসেন। ওই দুটো বস্তা যে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা হয়েছিল, হুবহু সেই সুতা এক বান্ডিল শিমুর স্বামী নোবেলের গাড়িতে পাওয়া যায়। গাড়িটি ধোয়া ছিল এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছিল।তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে প্রথমে নোবেল ও তাঁর বন্ধু ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেন। পরে ভুক্তভোগীর ভাই শহিদুল কেরানীগঞ্জ হত্যা মামলা দায়ের করেন। | 6 |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হয়েছেন স্বপ্নিল আহমেদ জাহিন।কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পোলট্রি বিজ্ঞান বিভাগের ড. বাপন দে, উপদেষ্টা ড. মো. নাসির উদ্দীন ও ড. মো. মাহমুদুল হাসান শিকদার।৬৩ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদিয়া হক তন্বী, খালিদ হাসান আলিফ, ফারজানা আফরিন উষ্মী ও মনজুর এলাহী সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ানুল ইসলাম রাফি ও মো. সাব্বির হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মানজুমা ফেরদৌস, তিয়াশ সাহা, আফসান সারওয়ার ও জুলকার নাইন, কোষাধ্যক্ষ আনাসূয়া আন্না প্রমুখ। | 6 |
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমাদের সঙ্গে মস্কোর কূটনৈতিক সমঝোতার প্রয়োজন নেই। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। ইউক্রেনে হামলার জের ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও কানাডা। পশ্চিমাদের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মেদভেদেভ এ মন্তব্য করেছেন। সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভকে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পুতিন। এখন মস্কোর নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে মেদভেদেভ লিখেছেন, এখন দূতাবাসগুলোতে তালা লাগিয়ে দেওয়ার সময়। মেদভেদেভ আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনের ঠিক করে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে মস্কো আক্রমণ চালিয়ে যাবে। তবে পুতিন ঠিক কী চান, তা স্পষ্ট নয়। ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রাশিয়াকে অংশ নিতে না দেওয়ারও সমালোচনা করেন মেদভেদেভ। ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে কাউন্সিল অব ইউরোপ এক বিবৃতিতে বলেছে, 'কমিটি অব মিনিস্টারস ও পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিত্ব করার অধিকার স্থগিত করা হয়েছে।' | 3 |
এর আগে গত বৃহস্পতিবার ঢাকায় ডেমরায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের নুরুল আমিনের মেয়ে আঞ্জুমারা মিতু (৩২)। ঝালকাঠী সদর উপজেলার বংকুরা গ্রামের আ. ছালামের ছেলে কামরুল হাওলাদারের (৪০) সঙ্গে বিয়ে হয় তাঁর। এ ঘটনায় আটককৃত দেবরের নাম ফোরকান হাওলাদার (৩৮)। তিনি কামরুল হাওলাদারের আপন ছোট ভাই।পিরোজপুরের কাউখালী উপজেলায় গৃহবধূ নিহতের ঘটনায় দেবরের গতিবিধি সন্দেহজন মনে হলে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গত শনিবার উপজেলার বৌলাকান্দা নিহতের বাবার বাড়িতে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। জানাজার সময় দেবরের গতিবিধি সন্দেহজনক মনে হয় এলাকাবাসী। এ সময় তিনি তিনি মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় আটক করেন এলাকাবাসী।জানা যায়, ব্যবসায়িক সূত্র ধরে ঢাকায় ডেমরায়একটি বাসায় স্ত্রী ও ছোট ভাই নিয়ে থাকতেন কামরুল। ইতি মধ্যে স্বামী ও দেবরের মধ্যে ব্যবসা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার আঞ্জুমারা মিতু স্থানীয় ব্যাংকে টাকা তুলে ফেরার পথে আর বাসায় না ফেরায় স্বামী কামরুল হাওলাদার ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন এলাকাবাসী নারায়ণগঞ্জে রাস্তায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্ত করে মর্গে রাখেন। স্বামী ও দেবর খবর পেয়ে স্ত্রী আঞ্জুমারার মিতু মরদেহ শনাক্ত করেন।গতকাল শনিবার স্বামী ও দেবর মরদেহ নিয়ে কাউখালীর বৌলাকান্দা তাঁর বাবার বাড়িতে পৌঁছে দাফন করার জন্য। এ সময় দেবর ফোরকান হাওলাদারের গতিবিধি সন্দেহ জনক মনে হয় এলাকাবাসী। একপর্যায়ে জানাজা ও দাফন না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় এলাকাবাসী তাঁকে মোটরসাইকেলে ধাওয়া করে আটক করে কাউখালী থানা-পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকেও আটক করে থানায় নিয়ে যায়।কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন জানান, এলাকাবাসী বিষয়টি কাউখালী থানাকে জানালে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। ডেমরা থানার এসআই মোজাম্মেল হোসেনসহ পাঁচজন পুলিশ কাউখালী থানায় পৌঁছে স্বামী কামরুল হাওলাদার ও দেবর ফোরকানকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেমরা থানায় নিয়ে যান | 6 |
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ওপর হামলার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনও অবহিত হয়নি বলে জানিয়েছেন সচিব হেলালুদ্দীন আহমদ। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সচিব বলেন, সারাদেশে এতবড় নির্বাচনী কর্মযজ্ঞের মধ্যে যেসব ঘটনা ঘটছে আনুপাতিক হারে এগুলো এক শতাংশ বা দুই শতাংশ। এগুলো অস্বীকার করব না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কমিশন যথেষ্ট সজাগ আছে। পুলিশকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হচ্ছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সেরকম নির্দেশনা দিয়েছেন। তবে ড. কামাল হোসেনের বিষয়ে আমরা এখনও অবহিত হইনি। লিখিত অভিযোগ পাইনি ও সেরকমভাবে অবহিতও হইনি। বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করার অভিযোগ কতটা আমলে নেওয়া হয়েছে- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, বিষয়গুলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই কমিটি তদন্ত করে ইসিতে প্রতিবেদন পাঠাবে। কিছু অভিযোগ প্রমাণিত হয়নি। সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়নি। কমিশন থেকেও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সিনিয়র নেতাদের যেন হয়রানি করা না হয়। ইসি সচিব বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকের নামে আগেই পরোয়ানা ছিল। কিন্তু তারা আত্মগোপনে থাকায় তখন গ্রেফতার করা হয়নি। এখন নির্বাচন উপলক্ষে যারা প্রকাশ্যে আসছে পুলিশ তাদের গ্রেফতার করছে। হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচনের সাত দিন আগে সকল সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠাতে সক্ষম হবে কমিশন। এখনও বেশ কিছু নির্বাচনী এলাকায় প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অপেক্ষমাণ থাকায় সেসব আসন বাদ দিয়ে বাকি আসনগুলোর ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে। তবে, ৩০ ডিসেম্বরের আগেই সব জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। সচিব আরও জানান, নির্বাচনের আগে আটটি বিভাগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনাররা। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা নিয়ে আগামী ১৮ ডিসেম্বর রাঙামাটিতে একটি সমন্বয় সভা করবে কমিশন। ওইদিন বিকেলে চট্টগ্রামে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এরপর অন্য বিভাগগুলোতেও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা হবে। সেনা মোতায়েন প্রসঙ্গে সচিব বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। দুই হাজার ৫৩৬ জন জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাতীয় নির্বাচনে বিচারিক ক্ষমতা প্রয়োগ করবেন। তাদের মধ্যে ৬৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করে যাচ্ছেন, ১২২টি তদন্ত কমিটির সদস্য ২৪৪ জন যুগ্ম জেলা জজ ও সহকারী জজও মাঠে আছেন। পাশাপাশি নির্বাচনের সময় চার দিন ৬৪০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সঙ্গে হাজারখানেকের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের চার দিন দায়িত্ব পালন করবেন। তারা সবাই মূলত বিচারিক ক্ষমতা প্রয়োগ করবেন। আলাদা কোনো বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কি না- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ ইনচার্জের কাছে দুটি মোবাইল থাকবে। এ ছাড়া অন্যদের কাছে মোবাইল ফোন থাকলে ব্যবহারের বিষয়ে আইন-শৃঙ্খলা সভায় কমিশন একটি বিধিনিষেধ দিয়েছে। সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে যাবেন, তবে কেন্দ্রের বাইরে গিয়ে ব্যবহার করলে অসুবিধা নেই। কেন্দ্রের ভেতরে বা বুথের ভেতরে মোবাইল ফোন ব্যবহার হলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অপব্যবহার করতে উৎসাহিত হতে পারে, এ ব্যাপারে বিধিনিষেধ থাকা দরকার বলে কমিশন মনে করে। তিনি আরও বলেন, সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, ছবি তুলতে পারবেন ও ভোটারদের প্রতিক্রিয়াও নিতে পারবেন। তবে কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার না করার বিষয়ে কমিশনের পর্যবেক্ষণ আছে। এ বিষয়ে পরবর্তী সময়ে নির্দেশনা দেওয়া হবে। মোবাইল ফোন ছাড়া সাংবাদিকরা পেশাগত দায়িত্ব কীভাবে পালন করবেন- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে একটা পরামর্শ এসেছে, এখনও সেভাবে গ্রহণ করা হয়নি। তবে ভয়ের কোনো কারণ নেই। স্বাভাবিকভাবে সবকিছু বিবেচনায় রেখেই এগুলো চিন্তাভাবনা করতে হচ্ছে। | 6 |
পটুয়াখালীর কলাপাড়া টু ভোলার লালমোহন নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। এ রুটের লঞ্চ সার্ভিস মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় তার সহধর্মিণী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাক্ষ ড. শহিদুল ইসরাম বিশ্বাস, পার্শ্ব র্তী উপজেলা রাঙ্গাবালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুরজ্জামান মামুন, পৌর সভার নব-নির্বাচিত কাউন্সিলর মো.লতিফ খালাসি, আবুল কালাম আজাদ, মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া সহ স্থানীয় অওয়ামী লীগ যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা। এদিকে এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লালমোহন, রাঙ্গাবালী ও কলাপাড়ার ব্যবসায়ী ও জন সাধারণের মাঝে উৎসহ বিরাজ করছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
মুসলমানদের পাশাপাশি খ্রিষ্টানরাও আল-আকসা মসজিদ রক্ষায় জীবন দেবে। কোনোভাবেই এই মসজিদের নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের হাতে দেওয়া হবে না। গত শনিবার ওয়ার্ল্ড পপুলার অর্গানাইজেশন ফর জেরুজালেম জাস্টিস অ্যান্ড পিসের প্রধান ফাদার ম্যানুয়েল মুসাল্লাম এই কথা বলেছেন।লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।মুসাল্লাম তাঁর বক্তব্যে জেরুসালেম রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, 'আল-আকসা মসজিদ এবং পুরোনো জেরুসালেমের পবিত্র সমাধি ও চার্চের চারপাশে মাথা উঁচু করেই শক্তিশালী মনোভাব নিয়েই আমরা তাঁদের প্রতিহত করব। আমরা কোনোভাবেই এই পবিত্র স্থানগুলোর চাবি ইসরায়েলের কাছে হস্তান্তর করব না।'এ সময় মুসাল্লাম সতর্ক করে দিয়ে বলেন, 'এই মুহূর্তে নীরব থাকার মানে হলো-ভবিষ্যতে আল-আকসা মসজিদ রক্ষায় আমাদের যে অধিকার তা নষ্ট করা। এই মুহূর্তে আল-আকসা মসজিদ হলো-এই বিষয়ে পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করা ও না করার মধ্যবর্তী সীমারেখা।'ফিলিস্তিনের প্রবীণ এই খ্রিষ্টান নেতা বলেছেন, খ্রিষ্টানরা মুসলমানদের জন্য আল-আকসা মসজিদকে রক্ষা করবে এবং মুসলমানরা খ্রিষ্টানদের জন্য চার্চ অব হলি সেপুলচারকে রক্ষা করবে। তিনি বলেন, 'আমরা সবাই একই জাতি ও একই সংস্কৃতির। আল-আকসা তোমাকে ডাকছে এবং ফুঁপিয়ে কাঁদছে। এর আহ্বানকে ব্যর্থ করো না।'এই সম্পর্কিত পড়ুন:ফিলিস্তিনে কি ইসরায়েলি নির্যাতন-নিয়ন্ত্রণ বাড়ছেআল-আকসা মসজিদে ফের ইসরায়েলি পুলিশের অভিযানপশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহতমধ্যপ্রাচ্যে কি তবে নয়া স্নায়ুযুদ্ধ শুরু হলোইসরায়েল নির্ধারণ করছে, কে হবেন ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক | 3 |
চীনের গুয়াংশিতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের ছয় দিন পর জানাল, বিমানের সব আরোহীই মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে গুয়াংশির পাহাড়ে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে কারও সন্ধানে নয়, এ অভিযান চলছে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে। কারণ, প্রথম ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা কম। গত ২১ মার্চ চীনের গুয়াংশির উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটনার তদন্তসহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
আর মাত্র কয়েক দিন বাদে শুরু হবে বোরো ধান কাটা। এরই মধ্যে আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। কিন্তু ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিতে পারে বরে আশঙ্কা করছেন কৃষকেরা। এ নিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কয়েক হাজার কৃষক ঘরে ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।জানা যায়, চলতি বছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। ভালো ফলন হলেও করোনাভাইরাসের কারণে গত দুই বছরে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, শরণখোলা, মোড়লগঞ্জ জেলা-উপজেলার ধান কাটা শ্রমিকে আসেন। এবারও বেশির ভাগ শ্রমিক আসবেন না বলে কৃষকদের জানিয়ে দিয়েছেন। ফলে আগৈলঝাড়ার কৃষকেরা মহাবিপদে পড়েছেন।কৃষি অফিসের তথ্য মতে, এরই মধ্যে আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। আগামী সপ্তাহের শেষের দিকে এসব ধান কাটা শুরু হবে।শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় ধান বেশ ভালো হয়েছে। কৃষি কর্মকর্তা ও কৃষকেরা মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় এবার রোগবালাই না থাকায় ধানের অনেক ভালো ফলন হবে।কৃষকেরা বলেন, উপজেলা জুড়ে ধান কাটা মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার শ্রমিক আসে। তাঁরা ধান কেটে ঘরে তুলে দেন। কিন্তু এবার কি হবে! সময়মতো শ্রমিকেরা না আসলে কীভাবে ধান ঘরে উঠবে এমন দুশ্চিন্তাই কৃষকদের চোখে ঘুম নেই। এমন ভাবনা যেন আমাদের দুর্বল করে ফেলছে।উপজেলার গৈলা গ্রামের খলিলুর রহমান, কালুপাড়া গ্রামের পশিম সন্যামত, মধ্য শিহিপাশা গ্রামের জালাল সরদার, কোদালধোয়া গ্রামের নবীন হালদারসহ একাধিক কৃষকেরা বলেন, আমন আবাদে ধান পাকার পরেও ধান কাটতে হাতে কিছু সময় পাওয়া যায়। কিন্তু ইরি-বোরো মৌসুমে নানারকম প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। ফলে ধান পাকার সঙ্গে সঙ্গেই কেটে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়তে হয়।কয়েক বছর ধরে এমনিতে ধান আবাদে নানা কারণে লোকসান গুনতে হয়েছে। এই মৌসুমেও যদি শ্রমিক সংকটে সময়মতো ধান ঘরে তোলা না যায় তাহলে ব্যাপক লোকসানের কবলে পড়তে হবে। তাই ধান ঘরে তুলতে কৃষি শ্রমিকদের আসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৮১৮ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে, ৯ হাজার ৮২৭ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হেক্টর বেশি। ফলে উপজেলা কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪৮ হাজার ১৪৮ টন চাল।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় ধান বেশ ভালো হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার রোগবালাই না থাকায় ধানের অনেক ভালো ফলন হয়েছে। ধান কাটা মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার শ্রমিক এসে ধান কেটে ঘরে তুলে দিত। কিন্তু বিগত দুই বছর করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক আসেননি। এবার ধান কাটা শ্রমিকেরা যাতে এসে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে পারেন সে বিষয়ে বিভিন্ন এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। | 6 |
২০২২ সালে চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বর্জন করতে যাচ্ছেন মার্কিন কূটনীতিকেরা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, চীন রেকর্ড পরিমাণে মানবাধিকার লঙ্ঘন করায় কোনো কূটনৈতিক প্রতিনিধি পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নেবেন।এর আগে চীনের পক্ষ থেকে বলা হয়, শীতকালীন অলিম্পিক বর্জন করলে পালটা ব্যবস্থা নেবে চীন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছেন, শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করবে যুক্তরাষ্ট্র।বয়কট প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, মার্কিন সরকার মনে করে, প্রশিক্ষণ নেওয়া ক্রীড়াবিদদের শাস্তি অংশগ্রহণ বন্ধ করা ঠিক হবে না। তবে ওই আয়োজনে কোনো কূটনীতিক পাঠাবে না যুক্তরাষ্ট্র।এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান জানায়। | 3 |
কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে এই কর্নারটি স্থাপন করা হয়েছে। শনিবার আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি কর্নারটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম, সদস্য ইকবাল সোবহান চৌধুরী, সৈয়দ ইশতিয়াক রেজা, নুরে জান্নাত আক্তার সীমা। | 6 |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। শুক্রবার রাতে এক তরুণীর সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ মামলা হয়। মামলার এজাহার থেকে জানা গেছে, রাজারবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই তরুণীর শ্বশুরের চায়ের দোকান রয়েছে। সেই দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর ৪০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে সত্যতা যাচাই করতে কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাকে কাউন্সিলর কার্যালয়ে যেতে বলেন। এরপর স্বামীসহ তিনি কাউন্সিলরের কার্যালয়ে যান। এজাহারে আরও উল্লেখ করা হয়, '৪০ হাজার টাকা প্রসঙ্গে কয়েকটি কথা বলার পর কাউন্সিলর আমায় পাশের রুমে যেতে বলেন। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। আমাকে বসা থেকে উঠে দাঁড়াতে বলেন। আমি তার কথা মতো উঠে দাঁড়ালে তিনি আমায় জড়িয়ে ধরেন এবং স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। তিনি আমার শ্লীলতাহানি করেন। আমাকে নানা ধরনের অঙ্গভঙ্গি করেন এবং আমায় কু-প্রস্তাব দেন। মানসম্মানের ভয়ে তখন কোনো চিৎকার করি নাই। পরের দিন আমায় পুনরায় কু-প্রস্তাব দিলে আমি হ্যাঁ বলে কোনো রকম নিজেকে রক্ষা করি।' মামলার বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম বলেন, এক তরুণীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই ভুক্তভোগী থানায় এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। আরও পড়ুন>>তরুণীর সঙ্গে সিটি কাউন্সিলরের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায় | 6 |
দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের বহু কর্মী নিজেদের জীবন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছে। শনিবার বিকালে রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একটা নীতি ও আদর্শ নিয়ে ছাত্রলীগকে পরিচালিত হতে হবে। এর মাধ্যমেই আগামীতে দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব পাওয়া যাবে। আগামী দিনের নেতৃত্ব যেন প্রজন্মের পর প্রজন্মের একটি ধারাবাহিকতায় আসে। আর এ নেতৃত্ব যেন ছাত্রলীগের মধ্য দিয়ে তৈরি হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না। নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। জাতিকে কিছু দিতে পারে না। নীতি ও আদর্শ ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন। শেখ হাসিনা বলেন, বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগের বড় ভূমিকা আছে। শহীদদের তালিকা যদি করি, তাহলে সেখানেও আছেন ছাত্রলীগের কর্মীরা। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিডি-প্রতিদিন/মাহবুব | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ইস্যুতে বুধবার ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণ, কপ-২৬ এর আয়োজক ও সহ আয়োজক যথাক্রমে যুক্তরাজ্য ও ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডরবৃন্দ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারগণ এতে উপস্থিত থাকবেন। জিসিএ'র সঙ্গে ঢাকা সন্ধ্যা ৭ টায় 'সিভিএফ নেতাদের' ইভেন্টের আয়োজন করবে। এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিএফ নেতৃবৃন্দ এবং অন্যান্য বক্তারা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস এগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সকল দেশের জলবায়ু কার্যক্রম এবং অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করবেন। ২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। এটি জিসিএ ও সিভিএফ সচিবালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সিভিএফ সচিবালয় হিসেবেও কাজ করবে। সিভিএফ হচ্ছে উষ্ণ গ্রহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে অংশগ্রহণকারী সরকারগুলোর জন্য একটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসহাক মিয়া (১২) নামে এক মাদ্রাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের রিয়াজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় জামাতে আউয়াল শ্রেণিতেঅধ্যয়নরত ছিল। সে গত রবিবার সকালে মাদ্রাসা থেকে নাস্তা খাওয়ার জন্য যাওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজ ইসহাক আখাউড়া পৌরশহরের নারায়ণপুর এলাকার মো. জিল্লু মিয়ার ছেলে। লিখিত আবেদন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ইসহাক প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে লজিং বাড়িতে নাস্তা খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যায়। ঘণ্টাখানেক পর সে মাদ্রাসার আরেক ছাত্রের মাধ্যমে তার কাপড়-চোপড় রাখার ট্যাংক থেকে তার একটি প্যান্ট নিয়ে দিতে বলে। ওই ছাত্র প্যান্ট নিয়ে দিলে ইসহাক বলে সে বাড়িতে চলে যাবে। দুপুরে লজিং বাড়িতে খেতে যাবে না বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য। এরপর থেকে সে আর মাদ্রসায় ফিরে আসেনি। মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন বলেন, আড়াই মাস আগে ইসহাক আমার মাদ্রাসায় ভর্তি হয়। ওই দিন সকালে সে মাদ্রাসা থেকে নাস্তার খাওয়ার জন্য বের হওয়ার পর আর ফিরে আসেনি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাব-ইন্সপেক্টর মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশের সকল থানায় ইসহাকের নিখোঁজ হওয়ার সংবাদটি পৌঁছে দেওয়া হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইসহাক মিয়ার বাবা মো. জিল্লু মিয়া বলেন, আমার ছেলে কিভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সে কোথাও যায়নি। কেউ আমার ছেলের সন্ধান পেলে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনকারী বাংলা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে। পুলিশ জানায়, অভিযুক্ত আবু সাইদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ডেবডেবির বাজারের একটি মাদ্রাসার একজন বাংলা শিক্ষক। তার বিরুদ্ধে 'লাম' নামের এক শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ ওঠে। ওই নির্যাতনের একটি ভিডিও গত তিনদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই মাদ্রাসা ছাত্র তার বাড়ির দেওয়া নির্ধারিত কাজ না করে অন্যটি দেওয়ায় শিক্ষক তাকে নির্যাতন করেন। ওই শিক্ষার্থীকে মারধরের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় তদন্ত চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ওবায়েদ আহমেদ আজ রোববার এই রিট করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর অংশের মহাসড়কের জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের জমি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন মো. গোলাম ফারুক নামে এক প্রতারক। ব্যাংকের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি এই ঋণ নেন। তবে সেটি ধরা পড়ার পর সংশোধন করেন দলিল। কিন্তু জানা যায় সেটিও ভুয়া। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.