text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
যুক্তরাষ্ট্রে লাখ লাখ অবৈধ লোকের জন্য নাগরিকত্ব লাভের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নতুন যে আইন পাস করেছে, তাতে তাদের জন্য এই সুযোগ সৃষ্টি হয়েছ। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব লাভের ব্যবস্থা অনুমোদন করে ভোট দিয়েছে। এর ফলে শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা 'স্বপ্নবাজ' ও খামারশ্রমিকেরও নাগরিকত্ব লাভের সুযোগ সৃষ্টি হলো। আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট নামের বিলটি ২২৮-১৯৭ ভোটে পাস হয়েছে। এতে ডেমোক্র্যাটদের সাথে ৯ জন রিপাবলিকানও পক্ষে ভোট দেয়। বিলে টেম্পরারি প্রটেক্টেড স্ট্যাটাসের মাধ্যমে 'ড্রিমার্স' ও উদ্বাস্তুদের নাগরিকত্ব লাভের ব্যবস্থা অনুমোদিত হয়। আর ফার্ম ওয়ার্কফোস মডানাইজেশন অ্যাক্ট পাস হয়েছে ১৪৭-১৭৪ ভোটে। এতে ডেমোক্র্যাটদের সাথে যোগ দেয় ৩০ রিপাবলিকান। তবে একজন ডেমোক্র্যাট সদস্য বিলটির বিরোধিতা করে।অনেক রিপাবলিকান যুক্তি দেয় যে বিল দু'টি অসময়ে আনা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এখন বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী জড়ো হয়েছে। পত্রিকাটি আরো জানায়, হাউস মাইনরিটি লিডার কেভিন ম্যাককার্থি (রিপাবলিকান-ক্যালিফোর্নিয়া) বলেন, এই আইনে সমস্যাটি অগ্রাহ্য করা হয়েছে। ফলে পরিস্থিতির আরো অবনতি ঘটবে। আরো কয়েকজন রিপাবলিকান সদস্যও বিলটির সমালোচনা করেন। তবে ডেমোক্র্যাটরা বিলটিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করে এর প্রশংসা করে। এর ফলে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর প্রায় অর্ধেক নাগরিকত্ব লাভের সম্ভাবনা সৃষ্টি হবে।আর স্পিকার ন্যান্সি পেলোসি (ডেমোক্র্যাট-ক্যালিফোর্নিয়া) বলেন, এটা আমেরিকার সুন্দর বৈচিত্র্য, আমেরিকাকে অব্যাহতভাবে উদ্দীপ্ত করা অভিবাসীদের আমরা কিভাবে দেখি, তাই বলে দিচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলগুলোর পক্ষে টুইট করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ লোকদের বৈধ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। খবরে বলা হয়েছে, আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্টটি শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আগমনকারী ও ২০১৭ সাল থেকে টেম্পরারি প্রটেক্টেড স্ট্যাটাস নিয়ে বসবাসকারী প্রায় চার লাখ লোকের বেশির ভাগের জন্য প্রযোজ্য হবে। এই বিলের ফলে নাগরিকত্বের জন্য আবেদন করতে ১০ বছরের শর্তসাপেক্ষ অবস্থানের প্রয়োজন পড়বে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্টের ফলে ৪৪ লাখ লোককে বৈধ করতে পারে। তবে বিলটি আনয়নকারীরা আরো কম তথা ২৫ লাখ লোক উপকৃত হবে বলে চলতি মাসের প্রথম দিকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। পত্রিকাটি জানায়, ফার্ম ওয়ার্কফোর্স মডার্নাইজেশন অ্যাক্ট কৃষিশ্রমিকদের জন্য দুই বছরের সাময়িক আবাসিক মর্যাদা সৃষ্টি করবে। শ্রমিক কাজ করা অব্যাহত রাখলে সার্টিফায়েড অ্যাগ্রিকালচারাল ওয়ার্কার মর্যাদা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে। ১০ বছর কাজ করার পর এবং হাজার ডলার জরিমানা দিয়ে তিনি গ্রিন কার্ড পেতে পারবেন। আর গ্রিন কার্ডধারী পাঁচ বছরের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই বিলের ফলে ১০ লাখ লোক উপকৃত হতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট | 3 |
ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক মাইকেল মোরেল। এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, "এই ঘটনার পর থেকে আমেরিকানরা আর ইরাক, লেবানন, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে নিরাপদ নন।" তিনি বলেন, "ইরান হয়তো সরাসরি যুদ্ধে যাবে না। কিন্তু তারা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা কিংবা সমপর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যা করে প্রতিশোধ নিতে পারে।" সূত্র: প্রেস টিভি বিডি প্রতিদিন/কালাম | 3 |
সৌদি আরবকে প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র ব্যবস্থা দিতে যাচ্ছে গ্রিস। ইয়েমেনের হাউছিদের আক্রমণ থেকে রক্ষার জন্য দেশটি তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে এ ক্ষেপাণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চাচ্ছে। মঙ্গলবার গ্রিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গ্রিক কর্মকর্তারা বলেন, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার কারণে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এসব হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে সাহায্য করবে। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে এক সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে। এ কারণে ইরানপন্থী এ বিদ্রোহী দলটি নিয়মিত সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে, এ কারণে দেশটি যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরশীল। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াস ওই দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস প্যানাগিওটোপৌলাসকে সাথে নিয়ে রিয়াদ (সৌদি আরবের রাজধানী) সফরের সময় বলেন, 'আমরা সৌদি আরবের সাথে প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হস্তান্তর করার ব্যাপারে চুক্তি করেছি।' পরে এক আলাদা বিবৃতিতে গ্রিক প্রতিরক্ষামন্ত্রী নিকোস প্যানাগিওটোপৌলাস বলেন, 'দ্রুতই প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সৌদি আরবে পাঠিয়ে দেয়া হবে। আর সৌদি আরবের মাটি থেকেই এ ক্ষেপাণাস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। এর মাধ্যমে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোকে সুরক্ষা দিতে পারবে। এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয়নি। তারা এ তথ্যও প্রকাশ করেনি যে তাদের হাতে এ মুহূর্তে কতগুলো প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আছে। যুক্তরাষ্ট্র গত বছরের মে মাসে ঘোষণা করে যে তারা তাদের চারটি প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সৌদি আরব থেকে নিয়ে গেছে। এ ঘোষণার পরই গ্রিক প্রতিরক্ষামন্ত্রীর এ বিবৃতি এলো। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
ট্রেনে যাত্রীদের কাছ থেকে ব্যাগপত্র বা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা নিত্যনৈমিত্তিক বলা যায়। চলন্ত ট্রেনে পাথর ছোড়ার মতো নিষ্ঠুরতার খবরও আমরা দেখি। দেশের প্রতিটি রুটে নির্দিষ্ট কিছু এলাকায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারে দুর্বৃত্ত, বখাটে বা পথশিশুরা। তাদের ছোড়া পাথরে রক্তাক্ত হচ্ছেন যাত্রীরা। গত রোববারও এমন পাথরের আঘাতে পাঁচ বছর বয়সী এক শিশুর একটি চোখ নষ্ট হয়ে গেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। এ শিশু এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৩ সালে চট্টগ্রামে ভাটিয়ারী এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৪) নামের এক প্রকৌশলী নিহত হন। ট্রেনের জানালা বন্ধ রেখেও রেহাই পান না যাত্রীরা। পাথরের কারণে জানালার কাচ ফেটে আহত হন যাত্রীরা। ২০১৯ সালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও ট্রেনে ভ্রমণ করার সময় এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন। ছোড়া পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে গেলেও স্পিকার অবশ্য নিরাপদেই ছিলেন। সে বছরই রেলওয়ে কর্তৃপক্ষের এক হিসাব থেকে জানা যায়, পাঁচ বছরে ট্রেনে পাথর ছুড়ে দুই হাজারের বেশি জানালা-দরজা ভাঙার ঘটনা ঘটেছে। রেলওয়ে আইনের ১২৭ ধারা অনুযায়ী, ট্রেনে পাথর ছোড়া হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ৩০২ ধারা অনুযায়ী, পাথর নিক্ষেপে কারও মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এসব আইনে কারও শাস্তির কোনো নজির নেই। প্রীতি দাশ নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অনেক সময় শিশু-কিশোরেরা খেলার ছলে বা ইচ্ছাকৃতভাবে এ কাজ করে। অনেকে ডাকাতি ও ট্রেনের ক্ষতিসাধনের উদ্দেশ্যেও এই কাজ করে বলে রেল কর্মকর্তাদের ভাষ্য। তবে সমস্যা হচ্ছে, কারা ঢিল ছুড়ছে, সেটা শনাক্ত করা কঠিন হয়ে যায়। কারণ, বেশির ভাগ ঘটনা ঘটে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা রাতের অন্ধকারে। ট্রেনে পাথর ছুড়ে মারা বন্ধে একসময় কিছু সচেতনতা কার্যক্রম নিয়েছিল রেলওয়ে। ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে মাইকিং করা, লিফলেট বিতরণ করাসহ স্বেচ্ছাসেবক নিযুক্ত করায় এই অপরাধ অনেকটা কমতেও থাকে। পরবর্তী সময়ে সেই কার্যক্রমে ভাটা পড়ে। গভীর উদ্বেগের সঙ্গেই পাথর ছোড়ার ঘটনাকে বিবেচনা করতে রেলওয়ের প্রতি আহ্বান করছি। নিয়মিত সচেতনতা কার্যক্রম বাড়ানোসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীমহলকে এর সঙ্গে যুক্ত করা উচিত। দোষীদের চিহ্নিত করা, তাদের শাস্তি দেওয়া, সর্বোপরি এ নিষ্ঠুরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। | 8 |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঐতিহ্যবাহী নাট্য সংগঠন 'বিশ্ববিদ্যালয় থিয়েটার'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনি আতিকুর রহমানকে সভাপতি ও এনামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার বিকালে থিয়েটারের উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন রুমন, মোসাদ্দক, সুজন, সাইফ, শিমু, ইমরান, পিয়াস, ইশতিয়াক, লাবণ্য, কুলছুম, আদনান, ইরানী, জয় ও রাকিব। উল্লেখ্য, ১৯৯১ সালের ১০ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ববিদ্যালয় থিয়েটার' প্রতিষ্ঠিত হয়। বিডি প্রতিদিন/আরাফাত | 1 |
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের হামলা ও গুলিতে গুরুতর আহত হয়েছেন ক্যাম্পের মাঝি (রোহিঙ্গা নেতা) মো. হোসেন ও নুর বশর। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কুতুপালং (ক্যাম্প-২) আশ্রয়শিবিরের সি ব্লকে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে আশ্রয়শিবিরের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আরসার সন্ত্রাসীরা দুই রোহিঙ্গাকে গুলি করেছে, তা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সাধারণ রোহিঙ্গা বলছেন, রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্পের ভেতরে আরসার তৎপরতা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে আসছিলেন এই দুই রোহিঙ্গা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত দুই মাসে বেশ কয়েক আরসা সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এ কারণে আরসা অনেক রোহিঙ্গাকে টার্গেট করে রাখে। আরসার সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হওয়ার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক। তিনি বলেন, গুলিতে গুরুতর আহত ক্যাম্পের নেতা মো. হোসেন প্রকাশ কালা বদা ও নুর বশর আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা উন্নতির দিকে। তবে কী কারণে দুই রোহিঙ্গার ওপর আরসা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আরসার সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শী কয়েক রোহিঙ্গা জানান, রাত সাড়ে আটটার দিকে কুতুপালং ক্যাম্প-২ পশ্চিম আশ্রয়শিবিরের সি ব্লকের একটি গলিতে কয়েক রোহিঙ্গার সঙ্গে কথা বলছিলেন উপমাঝি মো. হোসেন প্রকাশ কালা বদা। এ সময় ১০-১২ জনের একটি সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দল ঘটনাস্থলে পৌঁছে মো. হোসেনের ওপর হামলা চালায় এবং কয়েকটি গুলি করে। সন্ত্রাসী দলের নেতৃত্ব দেন ওই ক্যাম্পের আরসার কমান্ডার মৌলভি মিজানুর রহমান। হামলার সময় মিজানের পরনে ছিল লুঙ্গি ও হাফ গেঞ্জি। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কয়েক রোহিঙ্গাদের ধাওয়া করে এবং কোপাতে থাকে। সন্ত্রাসীদের গুলিতে মাঝি মো. হোসেন মাটিতে লুটে পড়েন। এ ছাড়া গুলি চালিয়ে আহত করার পর নুর বশরকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। খবর পেয়ে এপিবিএন সদস্যা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত দুই রোহিঙ্গাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যান। | 6 |
ইমরান খানের নেতৃত্বধীন পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টি বা পিটিআই বলেছে, পাকিস্তানকে আমেরিকার হাতের পুতুলে পরিণত করতে দেয়া হবে না। পিটিআই'র সিনিয়র নেতা ও দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি জিও টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান কখনো আমেরিকার ক্রীড়নক হবে না এবং দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে ভারসাম্যপূর্ণ। পিটিআই'র মুখপাত্র বলেন, হোয়াইট হাউজকে দক্ষিণ এশিয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। তা না হলে তাকে অনেক বড় সমস্যার মুখে পড়তে হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও জানান পাকিস্তানের সম্ভাব্য ক্ষমতাসীন দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদে সমর্থন জানানোর জন্য অভিযুক্ত করেছেন। গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। ছোট কিছু দলের সমন্বয়ে এরইমধ্যে সরকার গঠনের অবস্থায় পৌঁছে গেছেন ইমরান খান। নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ বহু বছর দেশটির ক্ষমতায় ছিল। এই দল আমেরিকা বা সৌদি আরবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হওয়ার কারণে ইসলামাবাদের ওপর ওয়াশিংটন প্রবল চাপ সৃষ্টি করেছে। বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৮/আরাফাত | 3 |
ভক্তদের জন্য দ্বিতীয় গান নিয়ে এসেছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। এক বছর পরে এটা ভক্তদের জন্য উপহার, নিজেই বললেন তাহসান। সরাসরি রেকর্ডিং করা গানটি নিয়ে আশাবাদী এই নায়ক ও গায়ক। ব্যক্তিগত জীবনের ঘটনাই তিনি গানের কথায় তুলে ধরেছেন। তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম পরিবেশনা ছিল 'প্রতিবাদী গান'। গত বছর করোনার সময়ে গানটি মুক্তি পায়। এর পরে প্রতি মাসে একটা গান মুক্তি কথা থাকলেও করোনা, লাইভ রেকর্ডিং করতে না পারা ও অন্যান্য ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। এক বছর বিরতির পর এল নতুন গান। গানটি সম্প্রতি তাহসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি দিয়ে ভক্তদের সামনে সাদাকালোভাবে উপস্থিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, 'আমরা ট্র্যাজিক বা ট্র্যাজেডি বললেও বাংলা শব্দ বিয়োগান্ত কমই ব্যবহার করি। লেখার সময়ই মনে হচ্ছিল, বিয়োগান্ত অন্য রকম একটা অনুভূতি জোগাবে। আর এই বিয়োগান্ত অনুভূতিই সাদাকালো। গানের কথার সঙ্গে দর্শকদের রিলেট করতেই সাদাকালোভাবে উপস্থিত হওয়া। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 2 |
খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে নানা বিতর্কের মধ্যেই জানা গেল, গুলশানে তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমাও রয়েছেন। রবিবার (১১ এপ্রিল) বিকেলে খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, 'পাঁচ-ছয় দিন আগে খালদো জিয়ার একজন স্টাফের জ্বর জ্বর ভাব ছিল। তখন তাঁকে টেস্ট করানো হলে পজিটিভ আসে। এরপর ওই স্টাফ যে রুমে থাকতেন, সেই রুমে অবস্থানকারী বাকিদেরও পরীক্ষা করা হয়। তাঁদেরও পজিটিভ আসে। এরপর ম্যাডামের সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষা করানো হলে তাঁরও পজিটিভ আসে।' ফিরোজায় চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মো. মামুন বলেন, আগাম প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা বেসরকারি একটি হাসপাতালে কেবিন তৈরি করে রেখেছেন। বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তাঁর বোন সেলিমা ইসলামসহ স্বজনদের অনেকেই খালেদা জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন। আক্রান্ত বাকি আটজনের মধ্যে স্বজনদের কেউ আছেন কি না, এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, 'আক্রান্ত বাকি আটজনের সবাই ম্যাডামের স্টাফ। স্বজনদের মধ্যে কেউ আক্রান্ত হননি।' | 6 |
ঝিনাইদহের শৈলকুপায় জুয়েল শেখ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। উপজেলার সাদেকপুর গ্রামে বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল স্থানীয় বেনীপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটকেরা হলো- সাদেকপুর গ্রামের রেজাউল জোয়াদ্দারের ছেলে রাতুল জোয়াদ্দার ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাগর শেখ। রাতুল ও সাগর দু'জনেই বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিহত জুয়েলের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, জুয়েল বুধবার বিকেলে কচুয়া বাজারে কচু বিক্রি করতে যায়। এরপর বাড়ি ফিরে সন্ধ্যার আগে সে গ্রামের একটি দোকানে কেরাম খেলার উদ্দেশ্যে বের হয়। এরপর রাত ৮টার দিকে তারা জানতে পারে গ্রামের বিলের মধ্যে জুয়েলের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে আছে। সাদেকপুর গ্রামের দোকানদার তরিকুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে জুয়েল ও রাতুল তার দোকানে কেরাম খেলতে আসে। মাগরিবের আজানের সময় লোডশেডিং হলে রাতুল জুয়েলকে নিয়ে বাজারের উদ্দেশে রওনা হয়। এরপর রাত ৮টার দিকে জানতে পারি, বিলের মধ্যে জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তারা রাত ৮টার দিকে জানতে পারেন, সাদেকপুর গ্রামের বিলের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী শনাক্ত করে, নিহত ছেলেটি সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ রাতেই জুয়েলের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, এ ঘটনায় বুধবার রাতেই তার দুই বন্ধু রাতুল ও সাগরকে আটক করা হয়। স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে রক্তমাখা জামাকাপড় ও হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়। | 6 |
রক্তপিপাসু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী সাদর আন্দোলনের প্রধান মুক্তাদা সাদর। তিনি বলেন, যেসব আরব শাসক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাদের উচিৎ এখনই সম্পর্ক ছিন্ন করা। খবর-পার্সটুডের। এদিকে, ইরাকের সংসদ সদস্য হাসান সালিম বলেছেন, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে আপোষ করেছে এবং সম্পর্ক স্থাপন করেছে তাদের সঙ্গে ইরাকের সম্পর্ক ছিন্ন করতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গাজা উপত্যকায় এক সপ্তাহ ধরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
মিয়ানমারের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট দেশটির সমারিক কর্মকর্তাদের বলেছিলেন যে তিনি পদত্যাগের পরিবর্তে মৃত্যু চান। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি। মঙ্গলবার মিয়ানমারের নাইপিদোর এক কোর্টে মিয়ানমারের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট বলেছেন, ১ ফেব্রুয়ারি তারিখে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে তার পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। এ সময় তিনি বলেছিলেন যে তার স্বাস্থ্য ভালো আছে এবং তিনি পদত্যাগ করবেন না। তখন মিয়ানমারের ক্ষমতাধর দু'সামরিক কর্মকর্তা তাকে বলেন, তিনি পদত্যাগ না করলে তার পরিণতি ভালো হবে না। মিয়ানমারের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট আরো বলেন, ওই সময় তিনি পদত্যাগ করার পরিবর্তে মরে যেতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, পদত্যাগ করতে রাজি হওয়ার পরিবর্তে আমি মরে যেতে চাই। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকেই গৃহবন্দী আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট। জান্তা সরকার মিয়ানমারের ক্ষমতা দখল করার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা করেছে। এসব মামলার বিচার চলছে নাইপিদোর ওই আদালতে। এ বছরের ১ ফেব্রুয়ারি তারিখ থেকে বন্দী ছিলেন মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট। কারণ, এ সময় জান্তা সরকার মিয়ানমারের ক্ষমতা দখল করেছিল এবং সুচির দল এনএলডির সকল গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করেছিল। এ সময় মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে ক্ষমতাচ্যূত করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। ইউ উইন মিন্ট ছিলেন এনএলডি সরকারের প্রেসিডেন্ট। সূত্র : ইরাবতি | 3 |
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের আক্রমণে রতন মিয়া (৩০) ও মো. মিজান (৪৩) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনে জ্বালানি সংগ্রহ করতে তারা বাঘের আক্রমণের শিকার হন। নিহত দু'জনের বাড়ি শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। বন বিভাগ জানিয়েছে, নিহতদের কেউ কর্তৃপক্ষের অনুমতি বা পাস নিয়ে বনে যাননি। তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে। রতনের আত্মীয় ফজলুল হক জানান, গত বুধবার বিকেলে রতন, মিজান ও আবু মুছা সুন্দরবনে মাছ শিকারে যান। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে মুছা ফোনে তাদের পরিবারকে দুই সহযোগী বাঘের হামলায় নিহত হওয়ার খবর জানান। তিনি আরও জানান, তথ্য দেওয়ার কিছু সময় পর থেকে মুছার ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়। এমনকি গত ২৪ ঘণ্টায় তার কোনো হদিস পাওয়া যায়নি। স্থানীয় কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম জানান, জীবিকার তাগিদে আব্দুস সাত্তার মোল্লার ছেলে আবু মুছার নামে পাস নিয়ে একদিন আগে তিনজন সুন্দরবনে যান। বৃহস্পতিবার দুপুরে জ্বালানি সংগ্রহ করতে সুন্দরবনে ওঠার পর শুরুতেই রতন বাঘের আক্রমণের শিকার হন। সেই সময়ে মিজান ও মুছা সহযোগীকে উদ্ধারে বাঘের শরীরে আঘাত শুরু করলে বাঘ দ্বিতীয় দফায় মিজানের ওপর হামলা করে। এ সময় মুছা গাছে চড়ে নিজেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করলেও বিকেল থেকে তারও খোঁজ মিলছে না। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে বারবার আকুতি জানানো সত্ত্বেও স্থানীয়রা কেউই সুন্দরবনের ওই অংশে মৃতদেহ উদ্ধারে যেতে সম্মত হননি। এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশনের ইনচার্জ মোবারক হোসেন জানান, আবু মুছা নামের কেউ সম্প্রতি কোনো পাস নিয়ে সুন্দরবনে যাননি। তিনি আরও জানান, তবে লোকমুখে দুই ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হওয়ার বিষয়ে জেনেছেন। সহকারী বন সংরক্ষক আবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে শুনেছেন। তাবে তা বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী সুন্দরবনে বলেও তিনি জানান। এদিকে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাহেবখালী গ্রামের জাহের আলী কয়ালের ছেলে মামুন হোসেন ও তার সহযোগী আজিজুল ইসলামের পক্ষে রতন, মিজান ও মুছা ভারত থেকে আসা গরুর চালান আনতে গিয়েছিলেন। এ সময় তারা বাঘের আক্রমণের শিকার হয়ে থাকতে পারেন। তারা আরও দাবি করেছেন, বিজিবি মৃতদেহ উদ্ধারে যাওয়ার জন্য মৌখিক অনুমতি দিলেও বিএসএফের অনুমতি না মেলায় শুক্রবার সারাদিন কেউ মৃতদেহ উদ্ধারে যাওয়ার সুযোগ পাননি। এ বিষয়ে কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হাই বলেন, বন বিভাগ ও স্থানীয়দের মাধ্যমে দুই বাংলাদেশি বাঘের আক্রমণে সুন্দরবনে নিহত হয়েছেন বলে জেনেছি। | 6 |
একদিকে দীপিকা পাড়ুকোন, অন্যদিকে 'বাহুবলী' প্রভাস। তাদের সঙ্গে নির্মাতা নাগ অশ্বিনের আগামী ছবিতে যুক্ত হচ্ছেন বলিউডের 'শাহেনশাহ' খ্যাত অমিতাভ বচ্চনও। এক ছবিতেই দেখা যাবে তিন মেগাস্টারকে। সপ্তাহের শুরুতেই শুক্রবার (৯ অক্টোবর) ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বড় ঘোষণাটি করেন প্রভাস। নিজের পোস্টের ক্যাপশনে প্রভাস লিখেছেন, অবশেষে তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে। কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। লকডাউনের সময়ই নতুন ছবির কথা জানিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক নাগ অশ্বিন। তাতে প্রভাস এবং দীপিকার জুটি বাঁধার কথা জানান। এবার সেই তালিকায় অমিতাভ বচ্চনের নাম যুক্ত হওয়ায় দর্শকদের প্রত্যাশা কয়েকগুণ বেড়ে গেল। জানা গেছে, বিশাল বাজেটের ছবি তৈরি করতে চলেছেন নাগ অশ্বিন। ছবির যে সিনেম্যাটিক এক্সপোজারের কথা তিনি ভেবে রেখেছেন, তা আগে কখনও ভারতীয় দর্শক দেখেননি। কল্পভিত্তিক এ ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা। দীপিকা এই ছবির জন্য ২২ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) পারিশ্রমিক নেবেন। আর শোনা যাচ্ছে, প্রভাস নাকি বাংলাদেশের মুদ্রায় ৫৬ কোটি টাকা নিচ্ছেন। ছবিটির সম্পূর্ণ কাস্ট এখনও ঘোষণা করা হয়নি। তবে নির্মাতার আভাস অনুযায়ী, এতে যুক্ত হবেন দেশের বড় বড় সব সুপারস্টার। এদিকে প্রভাস-দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ারের পাশাপাশি নাকি একটি হলিউড সিরিজেও অভিনয় করতে চলেছেন অমিতাভ। অ্যাপেল টিভির সিরিজ 'শান্তারাম'-এ নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন। | 2 |
আজ থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। ১৮ জুনের আগে প্রকাশ্যে নির্বাচনী তৎপরতা না চালানোর জন্য নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা থাকায় প্রার্থীরা নির্বাচনী তৎপরতা চালাতে পারেনি। আজ থেকে সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে তৎপর হয়ে ওঠেছেন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী (নৌকা) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার এবং তাদের কর্মী-সমর্থকরা আটঘাট বেঁধেই আজ থেকে নির্বাচনী প্রচারে নামছেন। যদিও এই দুই প্রার্থী রোজার মধ্যে প্রায় প্রতিদিনই নির্বাচনী এলাকায় নানা কৌশলে প্রচার চালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ সোমবার সকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান উদ্দিন সরকার তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আনুষ্ঠাতিক প্রচার কাজ শুরু করেন। পরে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগে বের হবেন বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। অপরদিকে সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বাসার সামনে ভীড় করেছেন। আজ জাহাঙ্গীর আলমের গাজীপুরের বোর্ড বাজার এলাকায় প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ছয়জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার পাঁচ লাখ ৬৭ হাজার ৮০১ জন। আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীককে বিজয় করতে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। | 9 |
সারাদেশে মাদক অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরাও চাই দেশ মাদকমুক্ত হোক। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। কিন্তু তার নামে এই নয় যে বিনা বিচারে মানুষকে হত্যা করা হবে।জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সোমবার ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।ক্ষমতাসীন দলের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মাদক অভিযানের শুরুতে নিজের ঘরের মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কক্সবাজারের টেকনাফের এমপি (আবদুর রহমান বদি) তাকে তো জামিন দিয়ে ছেড়ে দিয়েছেন। তিনি মহানন্দে এই ব্যবসা শুরু করেছেন। একজন-দু'জন নয়, অসংখ্যজনকে ছেড়ে দিয়েছেন; যারা এই ব্যবসার সঙ্গে জড়িত।তিনি বলেন, সারাদেশে এই ক্রসফায়ারের নামে, বিচারবহির্ভূত হত্যার নামে বহু বিরোধী পক্ষকে হত্যা করা হয়েছিল। এর আগে গুম করা হয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি। পাঁচ-ছয় বছর পার হয়ে গেছে- এ রকম অসংখ্যক মানুষকে খুঁজে পাওয়া যায়নি।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিচারের নামে সরকার যা খুশি তা-ই করছে। তার বিরুদ্ধে ৩৬টি মামলা করা হয়েছে। মামলাগুলো মিথ্যা। এই মামলাগুলো যখন হাইকোর্টে জামিনের জন্য এসেছে, সেখানে গিয়ে অ্যাটর্নি জেনারেল বাধা প্রদান করেছেন।দেশের অর্থনীতি ও আর্থিক খাতে দুর্নীতি, মেগা প্রকল্পের নামে লুটপাট, শিক্ষা ব্যবস্থার অনিয়ম তুলে ধরে এর বিরুদ্ধে সবইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে ইফতারে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।ইফতারের আগে কারাবন্দি জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং খেলাফত মজলিসের অসুস্থ আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। | 9 |
গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা করার সিদ্ধান্তকে ঐতিহাসিক দাবি করেছেন দলের যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়। রবিবার দুপুরে বনানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জয় বলেন, জাতীয় পার্টি ও এরশাদ পরিবার একই সূত্রে গাঁথা। যারা নেতৃত্বকে কেন্দ্র করে পরিবারের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা চালাচ্ছেন তারা ভবিষ্যতে মীরজাফর হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। এরশাদের নয় বছরের রাষ্ট্র পরিচালনায় সফলতা এবং জিএম কাদেরের ক্লিন ইমেজের সমন্বয়ে জাপাকে আগামীতে ক্ষমতার দারপ্রান্তে নিয়ে যাবে। দেশের আপামর জনসাধারণ ও নেতা-কর্মীরাও চাচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে তারুণ্যের আস্থার প্রতীক জিএম কাদের জাপার হাল ধরুক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাপার সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, ছাত্রনেতা জিসান উদ্দীন প্রধান, আব্দুর রহমান রোহান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আব্দুল ওয়াহিদ নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর আড়াই বছর পর মরদেহের হাড় ও মাথার খুলি ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই কবরস্থান থেকে মরদেহটির দেহাবশেষ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মারা যান। ঘটনার প্রায় দুই বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর স্ত্রী হোসনা বেগম আদালতে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২২ নভেম্বর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী হাশেম মিয়া-আবুল খায়েরের পরিবারের সঙ্গে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের পরিবারের বিরোধ চলে আসছিল। ২০১৯ সালের ১৭ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হাশেম-খায়েরের পরিবারের সদস্যদের হামলায় নিহত হন তিনি। এ ঘটনায় স্থানীয় মাতব্বররা হত্যা ও জায়গার বিরোধ মীমাংসা করে দেবেন বলে আশ্বস্ত করেন। এ অবস্থায় কোনো প্রকার মামলা ও ময়নাতদন্ত ছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের মরদেহটি দাফন করা হয়।ঘটনার পাঁচ দিন পরই সালিস অনুষ্ঠিত হয়। সেখানে হাশেম-খায়েরের পরিবারের বসতভিটা নিহতের পরিবারকে লিখে দিয়ে গ্রাম থেকে চলে যেতে বলা হয়। রায় মেনে নিলেও পরবর্তীতে টালবাহানা করেন অভিযুক্তরা। ফলে ঘটনার দুই বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে নিহতের স্ত্রী হত্যা মামলা করেন। নভেম্বরে আদালত মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। ফলে শনিবার মরদেহটির হাড় ও মাথার খুলি কবর থেকে উত্তোলন করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা কবরের সঠিক স্থান দেখাতে না পারায় মরদেহটি উদ্ধারে বিলম্ব হয়। কবর শনাক্তের পর মাথার খুলি ও ৮৭টি হাড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। | 6 |
সরকারের খাদ্য বান্ধর কর্মসূচির চাল চুরি করে কালো বাজারে বিক্রির অপরাধে গ্রেপ্তার হওয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শাহাজাহান সাজু ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইসমাইল হোসেন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টুকুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গত ২১ এপ্রিল সেনবাগ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীপুর ইউনিয়নের ৮টি বাড়িতে অভিয়ান চালিয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ বস্তায় ৪৫০ কেজি চাল উদ্ধার করেন। ওই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর সেনবাগ উপজেলা খাদ্য কর্মকর্তা অচিন্ত্য চাকমা বাদী হয়ে সরকারি চাল কার্ডধারী অসহায় লোকের কাছে বিক্রি না করে কালো বাজারে বিক্রির অপরাধে সেনবাগ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। বর্তমানে তারা দুইজন কারাগারে রয়েছেন। উল্লেখ্য, দুই আওয়ামী লীগ নেতা ডিলার ও গুদাম মালিক। | 6 |
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুকূলে ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে। টাকা জমা দেওয়ার সময় আবেদনে একটি মামলার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই মামলার কারণেই টাকাগুলো জমা দেওয়া হলো। যে মামলার বিবরণে টাকাগুলো জমা দেওয়া হয়েছে, তাঁর প্রধান আসামি রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।এ মামলার মোট আসামি ১৪ জন। ১৮ লাখ ৪৪ হাজার ৮৩১ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠিক সমপরিমাণ টাকাই জমা দেওয়া হয়েছে। এ মামলার এক আসামির নাম শওকত আলী। তিনি একজন ঠিকাদার। ব্যাংকে টাকার জমাকারী হিসেবে তাঁর নামই লেখা হয়েছে। তবে শওকতের দাবি, তিনি টাকা জমা দেননি। তাঁর নাম ব্যবহার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের গ্রেটার রোড শাখায় টাকাগুলো জমা দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক তারিক হাসান। তিনি গতকাল মঙ্গলবার বলেন, দুদকের একটি মামলার বিবরণ দিয়ে টাকাগুলো জমা করা হয়েছে। জমাকারী হিসেবে শওকত আলী নাম লেখা আছে। কিন্তু আমরা তাঁকে চিনি না। কাউন্টারে অনেক মানুষই টাকা জমা দেয়, সবাইকে চিনে রাখা সম্ভব নয়। টাকা জমা হওয়ার পর শিক্ষা বোর্ডকে মৌখিকভাবে জানানো হয়েছে। আজই চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানানো হবে।'শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, 'আমি কয়দিন আগে দায়িত্ব নিয়েছি। বিষয়টা সম্পর্কে শুনেছি, অফিসিয়ালি কোনো কাগজ পাইনি।'আবুল কালাম আজাদ ২০১৪ সালের ১০ জুলাই শিক্ষা বোর্ডের সচিব হন। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তাঁকে চেয়ারম্যান করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে ২০১৯ সালের জুনে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দুদকের সমন্বিত জেলা কার্যালয় একটি মামলা করে। মামলায় সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ১৪ জনকে আসামি করা হয়। এরমধ্যে চারজন ঠিকাদার এবং অন্যরা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী।দুদক সূত্রে জানা গেছে, ওই মামলায় এরই মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে সম্প্রতি টাকা ফেরত দিয়ে মামলা থেকে আসামিদের দায়মুক্তির জন্য আবেদনও করা হয়েছে। কে আবেদন করেছেন তা দুদক স্পষ্ট করে জানায়নি। মামলা বিচারাধীন অবস্থায় টাকা ফেরত দিয়ে দায়মুক্তির সুযোগ নেই বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা।ঠিকাদার শওকত আলী বলেন, 'আমার প্রতিষ্ঠানের পাওয়া কয়েকটি কাজ না করেও বিল তুলে নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। তবে সব কাজই করা হয়েছিল। এখন কে টাকা ফেরত দিয়েছে, সেটা আমি বলতে পারব না। আমি টাকা দিইনি।'সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, 'আমি অসুস্থ, ঢাকায় থাকি। আমি কোনো টাকা ফেরত দিইনি। কে টাকা জমা দিয়েছেন তাও জানি না।'মামলার আসামি শিক্ষা বোর্ডের উপকলেজ পরিদর্শক নেসার উদ্দীন আহমেদ বলেন, 'কে টাকা জমা দিয়েছে তা আমিও জানি না। আমি তো শুধু মামলার দিন আদালতে হাজিরা দেই। করোনার কারণে অনেক দিন হাজিরাও দেওয়া লাগেনি।' | 6 |
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাদের ব্যাংক হিসাব জব্দ করে। এর পাশাপাশি তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ৭ দিনের মধ্যে জানানোর জন্য সব তফসিলি ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। এনবিআরের সিআইসি থেকে রোববার বিকেলে তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সব ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। এছাড়া ডা. সাবরিনা চৌধুরীর স্বামী জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের সিআইসির একজন কর্মকর্তা জানিয়েছেন, কর নথিতে থাকা তাদের আয়-ব্যয় খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এসব ব্যক্তির পাশাপাশি তাদের প্রতিষ্ঠানও এনবিআরের নজরদারিতে রয়েছে। রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কেসিএস, জেকেজি হেলথকেয়ার, ওভাল গ্রুপ লিমিটেডের যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওভার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরী। | 6 |
সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে আজ শুক্রবার। সাভারে লকডাউন উপেক্ষা করে সড়ক মহসড়কে যানবাহন চলছে নির্বিঘ্নে। নানান অজুহাতে সড়কে চলাচল করতে দেখা গেছে প্রাইভেট যানবাহন। শুক্রবার (২ জুলাই) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডের কাঁচা বাজারগুলোতে দেখা গেছে মানুষের উপচেপড়া ভীর। এছাড়াও গেন্ডা কাঁচাবাজারে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনী বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর, উলাইল বাসষ্ট্যান্ডে দেখা গেছে একই চিত্র। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সাভার উপজেলা প্রশাসনের ৪টি টিম। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সরকারের নির্দেশ অনুযায়ী উন্মুক্ত স্থানে নিত্য পন্যের বাজার বসবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। উন্মুক্ত স্থানে নিত্যপন্যের বাজার বসার কথা থাকলে সাভারের চিত্র ভিন্ন। কঠোর লকডাউন নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে, সেনাবাহীনির টহল, পুলিশ, বিজিবি, ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগের সীমা ছাড়িয়েছে। এর ঊর্ধ্বগতিতে সরকার যখন জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রজ্ঞাপণ জারি করে ৭ দিনের লকডাউন ঘোষণা করেন কিন্তু লকডাউন উপেক্ষা করেই সাভারের কাঁচাবাজার গুলোতে জন সমাগম ছিল চোখে পড়ার মতো। | 6 |
আগামী ২০২২ সালে তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকা অনুযায়ী আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি বাদে ২৩ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন পড়ায় ব্যাংক বন্ধ থাকবে প্রকৃতপক্ষে ১৬ দিন। তবে এসব ছুটির মধ্যে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকবে।এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২১ দিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। আর সব মিলিয়ে ব্যাংকগুলোতে ছুটি থাকবে ২৩ দিন।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ (শনিবার) শবে-বরাত, ২৬ মার্চ (শনিবার) স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল (শুক্রবার) শবে কদর, ১ মে শ্রমিক দিবস, ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই (শুক্রবার) ব্যাংক হলিডে থাকবে।এ ছাড়া ৯ (শনিবার), ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর (শনিবার) ব্যাংক হলিডে উপলক্ষে সব ব্যাংকে ছুটি থাকবে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরিবর্তন হতে পারে। | 0 |
ইউরোপে বিভিন্ন দেশে সাইবার হামলায় ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবহারকারী। এ ছাড়া সম্মিলিতভাবে ১১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিভিন্ন দেশের সাড়ে ৫ হাজারেও অধিক বায়ু কল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। ইউক্রেনে রুশ আক্রমণের অংশ হিসেবে একটি সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা করেছিল ইউরোপের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। গত শুক্রবার এই হামলা হয়। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জের মতে, ফ্রান্সে তাঁদের সহযোগী প্রতিষ্ঠান নর্ডনেটের প্রায় ৯ হাজার গ্রাহক গত ২৪ ফেব্রুয়ারি মার্কিন স্যাটেলাইট অপারেটর ভায়স্যাটে সাইবার হামলার পর থেকেই ইন্টারনেট ছাড়াই রয়েছে। অন্য একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিগব্লু স্যাটেলাইটের মূল প্রতিষ্ঠান ইউটেলস্যাট শুক্রবার এএফপিকে নিশ্চিত করেছে, ইউরোপে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইতালি ও পোল্যান্ডে বিগব্লুর ৪ লাখ গ্রাহকের প্রায় এক-তৃতীয়াংশই ভায়াস্যাটে সাইবার হামলার কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল।এ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভায়াস্যাট বুধবার সাইবার হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, তাঁদের কেএ-স্যাট স্যাটেলাইটের ওপর সাইবার হামলার কারণে ইউরোপে ইউক্রেন ও অন্যান্য দেশে গ্রাহকদের 'আংশিক নেটওয়ার্ক বিভ্রাট' সৃষ্টি করেছিল। ভায়াস্যাট এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, পুলিশ ও রাষ্ট্রীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তদন্ত চলছে।এ দিকে ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান জেনারেল মিশেল ফ্রিডলিং সাইবার হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, 'ইউক্রেনে সামরিক হামলার পরপরই আমাদের একটি স্যাটেলাইট যেটি বিশেষভাবে ইউক্রেনে ইন্টারনেট সেবার জন্য নিয়োজিত সেটিতে সাইবার হামলা হয়েছিল। হামলায় স্যাটেলাইটটির হাজার হাজার টার্মিনাল অকার্যকর হয়ে পড়ে।'মিশেল ফ্রিডলিং আরও বলেন, এই সাইবার হামলার ফলে অন্তত ১১ গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন জার্মানি ও মধ্য ইউরোপে প্রায় ৫ হাজার ৮০০ উইন্ডমিলের টারবাইন অচল করে দিয়েছিল।তবে ইউরোপের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো এখনো প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি। | 3 |
উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। এদিকে দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দেয়। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উত্তর আন্দামান এলাকায় আছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, দেশের চার বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। শাহীনুল ইসলাম আরও বলেন, রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাজধানীতে রাতে তাপমাত্রা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় ডিমলায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। | 6 |
শুরু থেকেই স্বচ্ছন্দে ব্যাট চালাচ্ছেন তামিম ইকবাল। খেলছেন ছন্দময় ক্রিকেট। স্বাভাবিক ছন্দেই ফিফটি তুলে নিলেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৪৮ রান করেছে বাংলাদেশ। লিটন ৮০ রান নিয়ে ব্যাট করছেন। তামিম ৬৭ রান নিয়ে ক্রিজে আছেন। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের অধিনায়ক হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। দুবারই প্রথমে ব্যাট করে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই স্বচ্ছন্দে খেলেন তামিম। তবে সতর্ক হয়ে খেলছেন লিটন। সময় গড়ানোর সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পথিমধ্যে ফিফটি তুলে নেন উইকেটকিপার-ব্যাটসম্যান। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি। অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে। | 12 |
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। কদিন আগেই দুবার সুপার ওভারের রোমাঞ্চ দেখিয়েছে দলটি। শনিবার হায়দরাবাদকে ১২ রানে হারিয়েছে পাঞ্জাব। গেল রাতেও কলকাতাকে হারাল পাঞ্জাব। জয়ের নায়ক কে? জানতে চাইলে বলতে হবে গেইলের নাম। শুরুতে একটু দেখেশুনে খেলছিলেন গেইল। তবে সময় গড়ানোর সঙ্গে হয়ে ওঠেন ভয়ঙ্কর। চার-ছক্কার বৃষ্টিতে হাফসেঞ্চুরি পূরণ করে দলের জয় থেকে ৩ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় সাজানো ৫১ রানের ইনিংসটির সৌজন্যে ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তারই হাতে। গেইল ২৯ বলে খেললেন ৫১ রানের ঝড়ো ইনিংস। অন্যদিকে ওপেনিংয়ে নেমে মানদীপ সিং ৫৬ বলে অপরাজিত থাকলেন ৬৬ রানে। তাতে কলকাতা নাইট রাইডার্সের ২০ ওভারে ৯ উইকেটে করা ১৪৯ রানের স্কোরটা মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে পাঞ্জাব। ৭ বল আগেই ৮ উইকেটে পাওয়া জয়ে লোকেশ রাহুলরা উঠে এসেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। ১২ ম্যাচ শেষে পাঞ্জাবের পয়েন্ট ১২। সমান ম্যাচে কলকাতারও সমান পয়েন্ট, তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় ইয়োন মরগানরা পাঁচ নম্বরে। ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গ দিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন মানদীপ। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৫৬ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৬ রানে। আর জয়ের আনুষ্ঠানিকতা সারা নিকোলাস পুরান অপরাজিত থাকেন ২ রানে। পাঞ্জাবের হারানো দুটি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ও বরুন চক্রবর্তী। এর আগে পাঞ্জাব অধিনায়ক রাহুলের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দেন তার বোলাররা। শুরুতেই এলোমেলো হয়ে পড়ে কলকাতার ব্যাটিং লাইন-আপ। মুখোমুখি প্রথম বলেই আউট নিতিশ রানা (০)। ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো ১০ রানে তাদের নেই ৩ উইকেট। বল হাতে গ্লেন ম্যাক্সওয়েলের এনে দেওয়া দারুণ শুরু কাজে লাগিয়ে পরপর্ দুই উইকেট তুলে নেন মোহাম্মদ সামি। এই পেসার প্যাভিলিয়নে ফেরান রাহুল ত্রিপাথি (৭) ও দিনেশ কার্তিককে (০)। দুজনই ধরা পড়েন উইকেটকিপার রাহুলের গ্লাভসে। | 12 |
জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি প্রকৃত পক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি এখনো। এটা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আলোচনা হয়েছে মাত্র। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাস ভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
২১ দিনের লকডাউনে সাধারণ মানুষের সঙ্গে ঘরে ঢুকে পড়েছেন বলিউড তারকারা। অবশ্য তাঁরা বেশি সচেতন, আর শুটিং বন্ধ থাকায় লকডাউনের আগে থেকেই ঘরে অবস্থান করছেন। লকডাউনে একসঙ্গেই থাকছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বাড়ির ছাদ বা আশপাশ থেকে পাপারাজ্জির ক্যামেরায় গোপনে ধারণ করা ভিডিও ভাইরাল ভায়ানির মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে কালো ট্রাউজার ও স্যান্ডো গেঞ্জি পরা রণবীর কাপুর। অন্যদিকে আলিয়ার পরনে কালো প্যান্ট ও ছাইরঙা গেঞ্জি। তাঁরা দুজনে পোষা কুকুরকে নিয়ে হাওয়া খেতে বেরোচ্ছেন। আলিয়ার হাতে ফোন। তবে তাঁদের কারও মুখে নেই মাস্ক। হাতেও নেই গ্লাভস। তাই ভিডিওর নিচে সমালোচনা করেছেন নেটিজেনরা (সিটিজেন অব ইন্টারনেট)। একদল আবার লিখেছেন, এই লকডাউনে সুখে আছেন এই জুটি। কুকুরকে ইঙ্গিত করে একজনের মন্তব্য, 'সে কী, সংসারে দেখি বাচ্চাও আছে।' অন্যদিকে এই জুটির বিয়ে নিয়ে তো আর জল্পনাকল্পনা কম হলো না। লকডাউনে এক ভক্ত বিয়েতে এই জুটিকে কেমন দেখাবে, তার একটা স্কেচ এঁকেছেন। সেই ছবি আবার ভাইরাল ইনস্টাগ্রামে। অন্যদিকে আলিয়া আর রণবীরের ব্রেকআপের খবর যখন চারদিকে চাউর, তখন প্রথমে ২৭ বছর বয়সী আলিয়া নিজের একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। আর জানালেন, ছবিটা তুলেছেন তাঁর প্রিয় আলোকচিত্রী রণবীর কাপুর। এভাবেই ক্ষান্ত দেননি। এরপর একের পর এক রণবীর কাপুরের পোষা প্রাণীর ছবি তুলে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জানিয়েছেন, রণবীরের পোষা প্রাণীর সঙ্গে ইতিমধ্যে বেশ খাতির জমিয়ে ফেলেছেন। আর এইবার ভাইরাল হলো এই ভিডিও। এখানে লকডাউনে তাঁদের একসঙ্গে থাকার বিষয়টি স্পষ্ট। রণবীরের বাড়িতে থেকে যে আলিয়া বাবা মহেশ ভাটকে মিস করছেন, বাবার সঙ্গে একটা ছবি পোস্ট করে তা-ও জানিয়েছেন ভক্তদের। মুক্তির অপেক্ষায় আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত 'ব্রহ্মাস্ত্র'। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবির মধ্য দিয়েই একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন এই জুটি। | 2 |
করোনার প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে স্বল্পমূল্যে চাল বিতরণ কর্মসূচিতে দুর্নীতি ও আত্মসাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চাল বিতরণ করার দাবি জানিয়েছে দলটি। রবিবার (১২ এপ্রিল) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি জানান। গোলাম পরওয়ার বলেন, দেশের অন্তত ২ কোটি মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর অর্পিত, তাদের কারও কারও অসততা ও চাল আত্মসাতের ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার শুরুতেই ঘোষণা করেছিল চাল বিক্রির কর্মসূচিতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কিন্তু ইতোমধ্যেই দুর্নীতি, অনিয়ম ও চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। দেশের ১৮টি জেলায় চাল আত্মসাতের অভিযোগে সরকারদলীয় বেশ কয়েকজন নেতা ও কর্মী গ্রেপ্তার হয়েছে। গত চার দিনে উদ্ধার করা হয়েছে আত্মসাতের ৯৫ হাজার কেজি চাল। এটি গণমাধ্যমে প্রকাশিত প্রকৃত ঘটনার একটি খণ্ড চিত্র মাত্র। তিনি বলেন, প্রকৃতপক্ষে হাজার হাজার কেজি চাল আত্মসাৎ করা হচ্ছে। করোনায় সংক্রমণে মানবিক বিপর্যয়ের দিনগুলোতে বেশকিছু জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। মহাদুর্যোগের এ পরিস্থিতিতে দুর্নীতির ঘটনা নিতান্তই দুঃখজনক। শুরুতেই চাল বিতরণের দায়িত্ব প্রাপ্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। জাতির এই মহাদুর্যোগকালে যারা জনগণের মুখের খাবার কেড়ে নিচ্ছে তারা মানবতার শত্রু। তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। এই জামায়াত নেতা বলেন, ত্রাণের চাল বিতরণে দুর্নীতি, অনিয়ম, অস্বচ্ছতা ও আত্মসাতের ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমরা মনে করি। গোলাম পরওয়ার বলেন, জাতির এ দুর্দিনে সেনাবাহিনী মাঠে ময়দানে কাজ করছে। সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা রয়েছে। ত্রাণের চাল সাধারণ মানুষের নিকট পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চাল বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। | 6 |
কয়েকদিন ধরে রাজধানীতে চলছে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন। একদিকে নটরডেম কলেজ ছাত্র নাঈম হাসান ও সংবাদকর্মী আহসান কবির খান হত্যার বিচারের দাবি, অন্যদিকে গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি আদায়ের আন্দোলনে টালমাটাল পুরো রাজধানী। যানবাহনের বেপরোয়া গতির কারণে বছরের বছর শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণ ঝরেছে। কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি সড়কের নিরাপত্তা। নিরাপদ সড়কের দাবিতে যখন শিক্ষার্থীরা সোচ্চার, ঠিক সেই সময়ই ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এ আন্দোলনে সংহতি জানিয়েছেন। তবে বাস্তবে নয় একটি গানের দৃশ্যে। গানের শিরোনাম- 'নিরাপদ সড়ক চাই'। গানটি শুক্রবার (৩ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। শাপলা মিডিয়া প্রযোজিত 'বিক্ষোভ' সিনেমায় এটি আছে। এতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও শান্ত খান। গানটি গেয়েছেন আসিফ আকবর ও তমা মল্লিক। গানের দৃশ্যে শ্রাবন্তী ও শান্তর সঙ্গে একদল নৃত্যশিল্পী আছেন। তাদের হাতে নিরাপদ সড়কের দাবিতে লেখা প্ল্যাকার্ড। গানটি প্রকাশের আগমুহূর্তে একটি ভিডিও বার্তা দেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেন, ভীষণ প্রতিবাদী গান। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগল। অনেক দিন পর আমি একটা অন্য ধরনের ছবিতে অভিনয় করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে গানটা। প্লিজ আমাদের জানাবেন। 'বিক্ষোভ' সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়বস্তু নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানা যায়। এতে শ্রাবন্তী ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ। | 2 |
ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমানের সাথে রবিবার দুপুরে দুর্ব্যবহার করেছে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ। এ নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সাংবাদিকদের প্রতিবাদের মুখে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নিজের কৃতকর্মের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। জানা গেছে, পুূজামণ্ডপে দেওয়া কমান্ড সার্টিফিকেট (সিসি) অনুযায়ী ৩১৮ জন আনসার সদস্যদের ডিউটি দেখিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে নেন জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ। এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্রপত্রিকায় তথ্য ভিত্তিক খবর প্রকাশিত হয়। রবিবার দুপুরে এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান ও তার ক্যামেরা পার্সন সাফওয়ান আব্দুল্লাহ অনিককে সাথে নিয়ে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহর কক্ষে প্রবেশ করেন। প্রথমে তিনি তার গার্ড দিয়ে বাধা প্রদানের চেষ্টা ও অসৌজন্যমূলক আচরণ করেন। কক্ষে প্রবেশের পর ক্যামেরাপার্সন অনিককে ধমক দিয়ে বের করে দেন। প্রতিবাদ জানালে এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমানকেও বের করে দিতে বাধ্য হবেন বলে চরম উদ্ধত্য দেখান। জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহর এ ধরণের অসৌজন্যমূলক আচরণের খবর পেয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের নেতৃত্বে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ছুটে যান জেলা আনসার ও ভিডিপি অফিসে। সেখানে জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহর ব্যবহারের প্রতিবাদ জানান সাংবাদিকরা। অফিসের বাইরে অবস্থান নেন প্রায় অর্ধশত সাংবাদিক। এক পর্যায়ে প্রেসক্লাব সভাপতি ছাড়াও সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু ও আজাদ রহমানের সাথে সমঝোতা বৈঠকে বসেন জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ। সেখানেই সিনিয়র সাংবাদিক এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমানের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। জেলা কমানডেন্ট এর অফিস থেকে বেরিয়ে এসে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু বাইরে অপেক্ষমান সাংবাদিকদের পুরো ঘটনা ব্রিফিং করেন। বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/মাহবুব | 6 |
খুলনার কয়রায় সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে ধরা চিংড়ি মাছসহ সিরাজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা কয়রার দালাল বাড়ির মোড় থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিষ প্রয়োগে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার মদিনাবাদ গ্রামের ছবেদ আলীর ছেলে।কয়রা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের নির্দেশে এস আই মো. সোহাইল তাঁর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কয়রার মদিনাবাদ গ্রামের দালাল বাড়ির মোড়ে বিষ প্রয়োগে ধরা ১৪৫ কেজি চিংড়ি মাছসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ ধরার অপরাধে সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। | 6 |
শেরপুরে জামায়াত ইসলামীর ১৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার নারায়ণপুরের বাগবাড়ীর 'দারুস শিফা' নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হচ্ছেন- যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের গাড়ির চালক ও সদর উপজেলার গাজীর খামার এলাকার মো. ছোটন (৫০), জামায়াত নেতা আব্দুর রউফ (৪৮) ও গোলাম কিবরিয়া (৩৬), শেরপুর শহরের বাগরাকসা মহল্লার রফিকুল ইসলাম (৪০), সজবরখিলা মহল্লার সামস উদ্দিন (৬০), আনিসুর রহমান (৫০) ও শফিকুল ইসলাম (৫২), কান্দাপাড়া মহল্লার বুলবুল আহম্মেদ (৫৫), দিঘারপাড় মহল্লার আব্দুল মোনাফ খান (৪৮), ঝিনাইগাতী উপজেলার আব্দুল বারীর ছেলে আব্দুর রউফ (৪০), সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী গ্রামের গোলাম মোস্তফা (৫৪) সহ আরও ৬ জন।তবে আটককৃতদের দাবি তারা ওই হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত। সেখানে রাষ্ট্র বা সরকার বিরোধী কোনো গোপন বৈঠক ছিল না।জানা যায়, শহরের দারুস শিফা প্রাইভেট হাসপাতালের একটি কক্ষে শেরপুর অঞ্চলের জামায়াত নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাম্প্রতিক কুমিল্লার ইস্যু নিয়ে এলাকায় অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছেন।রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।অভিযানে অংশ নেওয়া শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী জানান, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট হাসপাতাল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তারা কি উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে। সে রকম কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক সব ছবির স্বত্ব একমাত্র রাষ্ট্রের বলে রায় দিয়েছেন হাইকোর্ট।বঙ্গবন্ধুর নামে বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন আদালত।বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।রায়ের পর সাংবাদিক নাজমুল হোসেনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, 'বঙ্গবন্ধু এবং স্বাধীনতার ঐতিহাসিক ছবিগুলো কীভাবে ব্যবহৃত হবে, তা নিয়ে স্পষ্ট কোনো আইন বা বিধান ছিল না। শুধু এ দুটি বই নয়, আরও বিভিন্ন বইয়ে ছবিগুলো ব্যবহার করা হয়েছে এবং বইয়ের কপিরাইট পাবলিশারদের নামে রাখা হয়েছে। ছবিগুলো সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ মেমোরিয়াল ট্রাস্ট থেকে। এখন আমরা সেই ছবিগুলোর কপিরাইট দাবি করব না, তবে বইয়ের কপিরাইট আমাদেরই থাকবে। এটাই আদালতের পর্যবেক্ষণ।'উল্লেখ্য, মুজিববর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার'-এর জন্য আটটি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনটি বই নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। 'বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা', '৩০৫৩ দিন' এবং অধ্যাপক নাসরিন আহমদ সম্পাদিত 'অমর শেখ রাসেল' বই তিনটির মেধাস্বত্ব চুরি করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে। তিনি 'জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড' ও 'স্বাধীকা পাবলিশার্স' নামে দুটি প্রকাশনা সংস্থার মালিক।এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত বছরের আগস্টে হাইকোর্টে রিট করা হয়। | 6 |
ঢাকার ধামরাইয়ে অগ্নিকাণ্ডে একটি বাড়ির নয়টি কক্ষ পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার কালামপুর বড় মসজিদের দক্ষিণ পাশে আজহারুল ইসলামের বাড়িতে ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে কালামপুর বাজারে একটি টিনের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাতাসের কারণে আগুন দ্রুত অন্য সব কক্ষে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির নয়টি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের হয়নি।ভুক্তভোগী আজহারুল ইসলাম বলেন, 'এখানে ৯টি কক্ষের মধ্যে একটিতে আমি পরিবারসহ থাকতাম। বাকিগুলোতে ভাড়াটিয়ারা থাকত। সব কক্ষই পুরে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।'ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আশপাশের ঘর রক্ষা পেয়েছে। | 6 |
হাসপাতালের অবহেলায় মায়ের মৃত্যুতে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন বিশ্ব ব্যাংকে কর্মরত এক বাংলাদেশি কর্মকর্তা। বৃহস্পতিবার বাংলাদেশি সংবাদমাধ্যম নিউ এইজে এ খবর প্রকাশিত হয়। চিঠিতে বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মকর্তা হিসেবে কম্বোডিয়ায় দায়িত্বরত ড. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীকে বলেন, 'আমার মায়ের মৃত্যুর পর জীবনে প্রথমবারের মতো আপনার কাছে চিঠি লিখছি এবং আমার মায়ের জন্য ন্যায়বিচার দাবি করছি।' পরে ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হলে দু'টি বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি না করিয়ে ফেরত পাঠায়। পরে তাকে উত্তরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু মাহমুদা খানমের শ্বাস-প্রশ্বাসে কৃত্রিম সহায়কের প্রয়োজন থাকায় ১২ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর তাকে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ১৩ এপ্রিল অপর নমুনা পরীক্ষায় মাহমুদা খানমের কোভিড-১৯ পজেটিভ আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার জন্য স্বজনদের চাপাচাপি করে বলে চিঠিতে উল্লেখ করা হয়। দুপুর ২টায় হাসপাতাল কর্তৃপক্ষ মাহমুদা খানমকে ভেন্টিলেশন খুলে নিলে তাকে কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতালে স্থানাস্তর করা হয়। সেখানে ২৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। চিঠিতে বলা হয়, 'ইউনাইটেড হাসপাতাল যেভাবে লাইফ সাপোর্টে থাকা একজন রোগীকে বলপ্রয়োগে সরিয়ে নিতে বাধ্য করেছে তা নজিরবিহীন, অনৈতিক ও বেআইনি।' এদিকে ইউনাইটেড হাসপাতালের কমিনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডাইরেক্টর ডা. শাগুফা আনোয়ার দাবি করেন, পরিবারে সঙ্গে আলোচনা করেই হাসপাতাল থেকে মাহমুদা খানমকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, 'কোভিড-১৯ আক্রান্ত রোগীকে নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা করানোর জন্য জাতীয় গাইডলাইন আমরা মেনে চলি যাতে অন্য সাধারণ রোগীরা এতে সংক্রমিত না হন। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল নির্ধারিত নয়।' বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
রোমানিয়ায় পাঠানোর কথা বলে ৩০০ জনের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীরা সিলেটের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তি একটি ট্রাভেল এজেন্সির (জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান) মালিক। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিনুর রহমান। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা। সিলেট নগরের জিন্দাবাজার এলাকার 'আমিন রহমান ট্রাভেলস' নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার রাতে আমিনুর রহমানসহ তিনজনের নাম উল্লেখ করে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে মামলা করেন ফখরুল ইসলাম। মামলার সূত্রে জানা গেছে, ওয়ার্ক পারমিটের মাধ্যমে তির মাসে রোমানিয়ায় পাঠানোর নামে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে আমিন রহমান ট্রাভেলস নামের প্রতিষ্ঠানটি। এরপর সিলেটের বিভিন্ন এলাকার যুবক ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করেন। প্রবাসে যেতে ইচ্ছুক যুবকদের সঙ্গে চুক্তি করে জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা করে হাতিয়ে নেওয়া হয়। এজাহারে বলা হয়েছে, উড়োজাহাজে করে রোমানিয়ায় পাঠানোর জন্য কয়েকজনকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু ঢাকায় গিয়ে তাঁরা বুঝতে পারেন, এজেন্সি থেকে তাঁদের ভুয়া ভিসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে ওই ট্রাভেল এজেন্সিতে যাওয়ার পর আমিন রহমানকে না পেয়ে ভুক্তভোগী ব্যক্তিরা ক্ষুব্ধ হন। পরে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে নথিপত্রসহ থানায় মামলা করেন ফখরুল ইসলাম। সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাঁকে আদালতে পাঠানো হবে। | 6 |
টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির একটি টুইট বিক্রি হয়েছে ২.৯ মিলিয়ন ডলারে। ২০০৬ সালের ২১ মার্চ ওই টুইটটি করেছিলেন ডরসি। তাতে তিনি লিখেছিলেন " ''। টুইটটি কিনে নিয়েছেন সিনা এসতাভি নামের মালয়েশিয়ার এক ব্যবসায়ী। দাতব্য কাজে টুইটটি নিলামে তুলেছিলেন ডরসি। ইদার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টুইটটি কেনা হয়েছে। আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে ১ কোটি ২০ লাখ ভুয়া তথ্য বন্ধ করেছে ফেসবুক টুইটটি কিনতে পেরে খুব খুশি ওই ব্যবসায়ী। তিনি বলেছেন, এটি শুধুই একটি টুইট নয়। আমি বিশ্বাস করি পরে এই টুইটের আসল মূল্য মানুষ বুঝতে পারবে, মোনালিসার চিত্রকর্মের মতো। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/ফারজানা | 11 |
ফ্ল্যাট কেনার ঋণসীমা বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে। আগে এ ঋণসীমা ছিল ১ কোটি ২০ লাখ টাকা। এখন থেকে গ্রাহক ফ্ল্যাটের মোট মূল্যের ৩০ শতাংশ অর্থ পরিশোধ করলেই মিলবে ৭০ শতাংশ ব্যাংক ঋণ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এই নীতিমালা পরিপালনের জন্য সকল ব্যাংকের প্রধান নির্বাহীকে অবহিত করা হয়েছে। জানা গেছে, ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এর আগে ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সাথে অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যার পাশাপাশি আবাসন খাতের ব্যয় বৃদ্ধির বিষয়টি জোড়ালোভাবে তুলে ধরেন এমডিরা। তারা জানান, ব্যাংকিং খাতের খাতভিত্তিক খেলাপি ঋণের মধ্যে অন্যতম খাত হলো আবাসন খাত। এ খাতের উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশির ভাগই ফেরত দিতে পারছেন না। ফলে খাতভিত্তিক খেলাপি ঋণের হিসেবে আবাসন খাত এখন বড় খাত হিসেবে উঠে এসেছে। সম্ভাবনাময় সবচেয়ে শ্রমঘন আবাসন খাতের এ দুরবস্থা বেশ কয়েক বছর যাবত চলে আসছে। এদিকে আবাসন খাতের নির্মাণ ব্যয় বাড়লেও মানুষের প্রকৃত আয় বাড়েনি। বলতে গেলে টাকা-পয়সা ক্যাসিনো, টেন্ডারবাজসহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িতদের কাছে চলে গেছে। একদিকে নির্মাণব্যয় বৃদ্ধি এরও পর আয় তুলনামূলক না বাড়ায় অবিক্রীত ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে। শতভাগ রেডি ফ্লাট বিক্রি কমে যাওয়ায় যারা ব্যাংক ঋণ নিয়ে এ ব্যবসা করছেন তাদের পক্ষে ব্যাংকের কিস্তি দেয়া বলা চলে অসম্ভব হয়ে পড়েছে। এতে আবাসন খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। বেকায়দায় পড়ে গেছেন এ খাতের উদ্যোক্তারা। অনেকেই একাধিক বাড়ির কাজ নির্মাণ করার চুক্তি করেছেন। কিন্তু ব্যাংক ঋণ ও নিজস্ব উদ্যোগে অর্ধেক কাজ শেষ করতে পেরেছেন। কিন্তু ফ্ল্যাট বিক্রি করতে না পারায় তাদের পক্ষে বাকি কাজ করা সম্ভব হয়নি। ফলে প্রকল্প ফেলেই ব্যাংকের পরোয়ানা মাথায় নিয়ে অনেকেই আত্মগোপনে চলে গেছেন। এতে ব্যাংকগুলো পড়েছে বিপাকে। ঋণ আদায় করতে না পেরে এক পর্যায়ে ওই ঋণকে খেলাপি করা হচ্ছে। আর খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখতে গিয়ে ব্যাংকের প্রকৃত আয় কমে যাচ্ছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য ব্যাংকগুলোর পক্ষে ঋণসীমা বাড়াতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে অনুরোধ করা হয়। ব্যাংকারদের অনুরোধে ফ্ল্যাট কেনার ঋণসীমা বাড়ানোর বিষয়টি ইতিবাচক হিসেবে নেন গভর্নর। গতকাল গভর্নরের নির্দেশেই এ সার্কুলার জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো: রেজাউল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সার্কুলার লেটারে বলা হয়েছে, এখন থেকে ফ্ল্যাট কেনার ঋণসীমা বাড়িয়ে ২ কোটি টাকা করা হলো। একই সাথে ঋণের অনুপাতও ৭০:৩০ পুনর্নির্ধারণ করা হয়। সার্কুলারটি পরিপালনের জন্য গতকালই তা ব্যাংকের এমডিদের কাছে পাঠানো হয়েছে। | 0 |
দেশের চিকিৎসা ক্ষেত্রে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য ১২ জন চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ জন বিশিষ্ট চিকিৎসককে মরণোত্তর সম্মাননা স্মারক ও ৬ জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।আজ শুক্রবার প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলনের সমাপনী পর্বে এ সম্মাননা স্মারক ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ২৬ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলনের আজ ছিল শেষ দিন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে।অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়-বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, দ্য ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন রিসার্চ (আইপিজিএমআর) এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, দেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী, মেডিসিনের অধ্যাপক এসজিএম চৌধুরী, অধ্যাপক নিজামুদৌলা চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম মহাপরিচালক ডা. মনোয়ারা বিনতে রহমানকে।আর বিশেষ সম্মাননা পেয়েছেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক, ডেলটা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সৈয়দ মোকাররম আলী, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাদিকা তাহরিন খানম, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন অর রশিদ ও শমরিতা হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এন আলম। | 6 |
গুরুদায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বছর খানেক ধরে তিনি সেখানে আছেন। ভরহীন, গন্ধ-বাতাসহীন ছোট্ট ঘুপচি ক্যাপসুলে ভেসে থাকতে আর কতদিনই বা ভাল লাগে? তাই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে চান অভিজ্ঞ মার্কিন নভোচারীস্কট কেলি। দীর্ঘ সময়ে ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার সুবাদে যার নাম ইতিমধ্যেই বেশ পরিচিত। এখন কেলির কাতর অনুরোধ, তাকে যেন পৃথিবীতে ফিরিয়ে নেওয়া হয়। সেখান থেকে নতুন বছর পালন করতে চান তিনি। এদিকে, ২০১৫ সালে রাশিয়ার সয়ুজ ক্যাপসুল আমেরিকার মহাকাশ স্টেশনের সঙ্গে একত্রিত হয়ে যায়। ফলে মহাশূন্যে ভাসমান লোক সংখ্যাও বেড়ে যায়। রাশিয়ান দুই নভোচারীথাকতে শুরু করেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তিনজনের সংসারে অহোরাত্র আশঙ্কা-এই বুঝি ধাক্কা মারল স্যাটেলাইট। কেলি বলছেন, মাঝেমধ্যে মৃত্যুভয়ও কাজ করেছে তাদের মধ্যে। এই প্রথমবার অভিজ্ঞ নভোচারীএভাবে নিজের অসহায়তার কথা প্রকাশ্যে আনলেন। কেলি ছিলেন মার্কিন সেনাবাহিনীর পাইলট, সেই অভিজ্ঞতা থেকেই নাসায় প্রবেশ এবং ভেসে থাকার জীবন শুরু। তার জমজ ভাই মার্কও ছিলেন নভোচারী। তিনি অবসর নিয়ে এখন রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু স্কট কেলির আর মুক্তি নেই। নাসা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া হয়ে গেছে ২০১৬ সালে। কিন্তু গুরুত্বপূর্ণ মিশনে তার ওপরই ফের ভরসা করেছে নাসা। যদিও এ বিষয়ে কেলির বক্তব্য, প্রথম দিনের মতোই তিনি উদ্যমী আজও। ভাল কোনো কাজের প্রয়োজনে আরও বেশ কয়েকদিন এভাবে শূন্যে ভেসেই থাকতে পারবেন। কিন্তু মাঝেমধ্যে যেন সেই উদ্যমে ভাটা পড়ে। তখনই মহাশূন্য থেকে 'নীলগ্রহ' টানে তাকে। কবে ফিরবেন, অপেক্ষার প্রহর গোনেন কলোরাডোয় কেলির পরিবারের সদস্যরাও। সূত্র : সংবাদ প্রতিদিন বিডি প্রতিদিন/এমআই | 11 |
ময়নাঘোনা ক্যাম্পে রোহিঙ্গাদের প্রাণঝুঁকিতে রয়েছে একটি সুবিশাল গাছ। বালুখালী টু, ক্যাম্প নং ১১ কক্সবাজার-টেকনাফ আরাকান সড়ক-সংলগ্ন ময়নাঘোনা এলাকায় দুই শ' বছরের পুরনো গর্জন গাছটি এখন রোহিঙ্গাদের প্রাণনাশের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের উঁচুতে প্রায় দুই শ' ফুট লম্বা গর্জন গাছটির নিচের অংশের মাটি সরে যাওয়ায় যেকোনো মুহূর্তে ধসে পড়ে ঘটাতে পারে ব্যাপক প্রাণহানি। বালুখালী-টু ক্যাম্প এগারোর হেড মাঝি ( রোহিঙ্গাদের প্রধান নেতা ) ওসমান বলেন, আমরা বলে আসছি জীবন ও সম্পদ রক্ষায় যথাযথ নিয়মে কর্তৃপক্ষ গাছটি কাটার ব্যবস্থা নেয়া উচিত। রোহিঙ্গা জিয়াবুর রহমান ও শফিক বলেন, এই পাহাড়ের মধ্যে শুধুমাত্র একটি গাছ রয়েছে যা বিশাল। এই গাছের নিচে ছোট ছোট দোকান ও রোহিঙ্গাদের সেবায় এনজিওদের একটি হাসপাতাল রয়েছে। এই গাছ ধসে পড়লে ব্যাপক প্রাণহানি ঘটবে। জাহেদ হোসেন ও মোহাম্মদ নুর নামের দুই রোহিঙ্গা তরুণ বলেন, আরাকান সড়ক দিয়ে টেকনাফ যাওয়ার পথে এই বিশার পাহাড়ের ওপর একটি মাত্র গর্জন গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাম্প ১১-এর বালুখালী টুতে প্রবেশ মুখে একমাত্র চলাচলের রাস্তার পাশঘেষা এই গাছটি আগামী বর্ষা মৌসুমের আগেই কর্তনের ব্যবস্থা করা না হলে চলাচলরত রোহিঙ্গাদের মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। তাই আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানায় যেন দ্রুত সময়ের মধ্যে গাছটি কাটার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, প্রায় দুই শ' বছর পুরনো একটি গর্জন গাছ এই পাহাড়ের স্মৃতি চিহ্ন হয়ে আছে। রোহিঙ্গাদের কারণে সকল প্রকার পাহাড় ন্যাড়া হয়ে থাকলেও পাহাড় ও গাছটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটলে রোহিঙ্গাদের প্রাণহানি ঘটবে তা নিশ্চিত। আমরা তাদের বারবার সতর্ক করে দিচ্ছি। বন সংরক্ষণের দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানুষকে সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে আমরা প্রতি বছর মাইকিং করে সতর্ক করে থাকি। জামতলী রোহিঙ্গা ক্যাম্পে স্বামী গলা টিপে হত্যা করল স্ত্রীকে উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা করল পাষন্ড স্বামী। গত বুধবার দিবাগত রাতে জামতলী এ ওয়ান ১৫ নং ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা তরুণী কছমিদাকে (১৮) সাড়ে তিন মাস আগে বিয়ে করেন রোহিঙ্গা তরুণ আতাউল্লাহ (২৫)। ঘাতক খুনি আতাউল্লাহকে আটক করেন উখিয়া থানা পুলিশ। নিহত কছমিদার মা রোকেয়া বলেন, পরকীয়ায় আসক্ত আতাউল্লাহ প্রায় প্রতি রাতে রাত করে ঘিরে ফিরতেন। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ঘাতক খুনি আতাউল্লাহ আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি তদন্ত মো: নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। | 6 |
কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব কিউবার (পিসিসি) সর্বোচ্চ প্রধান রাউল ক্যাস্ট্রো পরবর্তী প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার রাজধানী হাভানায় শুরু হওয়া পিসিসির অষ্টম কংগ্রেসে তার বক্তব্যে দলের সর্বোচ্চ ক্ষমতাশালী ফার্স্ট সেক্রেটারির পদ ছেড়ে দেয়ার ঘোষণা দেন ৮৯ বছর বয়সী এই নেতা। ১৯৫৯ সালে কিউবায় বিপ্লবের পর থেকে বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রো শাসন করে আসছিলেন। ২০১১ সালে স্বাস্থ্যগত কারণে ক্ষমতাসীন পিসিসির ফার্স্ট সেক্রেটারির পদ থেকে ফিদেলের অবসরের পর তার ছোট ভাই রাউল ক্যাস্ট্রো দায়িত্ব গ্রহণ করেন। তার শুক্রবারের নতুন এই ঘোষণার মধ্য দিয়ে কিউবায় ক্যাস্ট্রো যুগের অবসান হতে যাচ্ছে। পিসিসির চারদিনের এই কংগ্রেসে সদস্যদের ভোটে নতুন ফার্স্ট সেক্রেটারিকে নির্বাচিত করা হবে। তবে ৬০ বছর বয়সী দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। কিউবার বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রো স্বাস্থ্যগত কারণে দেশটির শাসন ক্ষমতা পরিচালনায় অক্ষম হয়ে পড়লে ২০০৮ সালে কিউবার প্রেসিডেন্ট ও পরে ২০১১ সালে ক্ষমতাসীন পিসিসির ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন রাউল ক্যাস্ট্রো। ২০১৬ সালে ৯০ বছর বয়সে ফিদেল মারা যান। ফিদেল ক্যাস্ট্রো ১৯৫৯ সালে কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিয়েরা মায়েস্ত্রার পাহাড়ি অঞ্চল থেকে দেশটির একনায়ক ফুলগেনসিও বাতিস্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করলে রাউল ক্যাস্ট্রোও এই বিদ্রোহে যোগ দেন। তিনি ছিলেন তার ভাইয়ের বিশ্বস্ততম সহযোগী ও উপদেষ্টা। রাউল ক্যাস্ট্রোর অধীনে কিউবায় একদলীয় শাসনই অব্যাহত থাকে। তবে তার শাসনামলে ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ঐতিহাসিক আলোচনার সাথে সাথে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্কের উন্নতি হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর দেশটির ওপর নতুন করে অবরোধ দুই দেশের সম্পর্কে আবার অবনতি ঘটায়। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ট্রাম্পের কিছু অবরোধমূলক ব্যবস্থা শিথিল করার কথা জানালেও শুক্রবার হোয়াইট হাউজ জানায়, এটি বর্তমানে বাইডেনের শীর্ষ অগ্রাধিকারের বিষয় নয়। অবশ্য শুক্রবারের কংগ্রেসে রাউল ক্যাস্ট্রো তার ভাষণে জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে 'পারস্পরিক সম্মানসূচক সংলাপের অগ্রগতিতে' আগ্রহী কিন্তু কিন্তু এটি তার 'পররাষ্ট্রনীতি ও আদর্শের' সাথে কোনো প্রকার আপোষ করবে না। প্রতি পাঁচ বছর পর অনুষ্ঠিত কংগ্রেস কিউবার ক্ষমতাসীন পিসিসির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সভা। এই সভায় মিলিত হয়ে দলীয় সদস্যরা নেতৃত্ব নির্বাচন ও নীতি নির্ধারণ করেন। সূত্র : আলজাজিরা ও বিবিসি | 3 |
বাংলাদেশ-জাপান সম্পর্ক অনেক সুদৃঢ় বলেমন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রীড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের পাশে রয়েছে জাপান। বুধবার ফরেন সার্ভিস একাডেমীতে এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ওপর নির্মিত জাপানি প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। বুধবার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে এ প্রদর্শনীর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী কামাল আবদুল নাসের চৌধুরী। বক্তারা বলেন, জাপানি চলচ্চিত্র পরিচালক ওশিমা নাগাসি ১৯৭৩ সালে বেঙ্গল নো চিচি লামা নির্মাণ করেন। এতে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্ম চলচ্চিত্রটি দেখে বঙ্গবন্ধু জীবনের অনেক কিছু জানতে পারবে। অনুষ্ঠানে আলোচনা শেষে প্রামাণ্য চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। বিডি প্রতিদিন/এমআই | 9 |
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা ইউনিয়নের হোঁড়গাতী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর বাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত দেড়টার দিকে কে বা কারা তার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওয়াহেদ আলী। খবর পেয়ে সলঙ্গা থানার ওসি জেড জেড মো: তাজুল হুদা মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দুটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেন। ওসি জানান, মুক্তিযোদ্ধা ওয়াহেদ মৌখিকভাবে পুলিশকে জানালেও থানায় লিখিত অভিযোগ জমা দেননি। বিষয়টি রাজনৈতিক, ব্যাক্তিগত, নাকি নির্বাচনীসহিংসতা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। থানায় লিখিত অভিযোগ দেবার পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে। মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর ছেলে নলকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, তাদের ধারণা জামায়াত-শিবিরের লোকজন এই হামলা চালিয়েছে। | 6 |
সার্চ কমিটির মাধ্যমে গঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষে ন্যূনতম একজন প্রতিনিধি চায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।রানা দাশগুপ্ত বলেন, গোটা দেশ ও জাতি বর্তমানে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য নির্বাচন কমিশনের দিকেই তাকিয়ে আছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে, তারা আগামী নির্বাচন নিরপেক্ষ ও পক্ষপাতহীন হয়, তার দিকে দৃষ্টি রেখে সর্বজনমান্য ব্যক্তিদের সমন্বয়ে দশ সদস্যবিশিষ্ট তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, 'আমরা অনুসন্ধান কমিটি এবং রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাই, নির্বাচন কমিশনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে যোগ্য এবং সর্বজনমান্য একজন প্রতিনিধি যাতে অন্তর্ভুক্ত হতে পারেন। বিষয়টিকে যথাযথ বিবেচনায় নিয়ে যেন তাদের অংশীদারত্ব-প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।'রানা দাশগুপ্ত বলেন, 'বাংলাদেশের বিদ্যমান ভোটারদের মধ্যে অন্তত ১২ শতাংশ ভোটার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এর আগে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকায়, নির্বাচনের আগে পরিস্থিতি যেমন তাঁদের বিবেচনায় আসেনি, তেমনি অন্তর্বর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণে তাঁরা এদের ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছেন। এ জন্য অনভিপ্রেত পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে, যা কারও কাম্য নয়। আমরা এ অবস্থার অবসান চাই।'এ ছাড়া সংবাদ সম্মেলনে সংগঠনের দশম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে গৃহীত প্রস্তাবসমূহ সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এ সময় বক্তারা অধিবেশনে বিগত জাতীয় সংসদ নির্বাচনের শুরুতে সরকারি দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে জোর দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও প্রমুখ। | 6 |
বলিউড সিনেমায় আমির খানের ছেলে জুনাইদ খানের অভিষেক হতে যাচ্ছে। যশরাজ ফিল্মসের 'মহারাজা' শিরোনামের একটি সিনেমায় অভিনয় দিয়ে আত্মপ্রকাশ হচ্ছে তার। আজ সোমবার থেকে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, গত বছর থেকেই সিনেমাটি নিয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে কথা হয়ে আসছিল আমিরের ছেলের। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 2 |
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। দু'সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার ছাড়া পান তিনি। কোলনে টিউমার থাকার কারণে কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। সাও পাওলোর এক হাসপাতালে চিকিৎসা চলছে তার। ৮১ বছরের এই প্রাক্তন ফুটবলার আপাতত সুস্থ আছেন বলেই জানা গেছে। ৪ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার করা হয়েছিল। এক মাস হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছিলেন তিনি। কেমো নেওয়ার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। শরীর খারাপ হওয়ার কারণে জনসমক্ষে এখন আর দেখা যায় না পেলেকে। বিডি প্রতিদিন/কালাম | 12 |
তিউনিশিয়া যাবার পথে দীর্ঘ ট্রানজিট ইস্তান্বুলে ১২ ঘন্টা, বন্ধু নিয়াজ আমার ট্রাভেল এর দায়িত্বে নিয়োজিত, তিউনিশ এয়ার এর সংযোগ করতেই এই দীর্ঘ বিরতি, তুরস্কের একটি ভিসাও নিয়াজ করে দিয়েছেন যদি ইস্তাম্বুল ঘুরতে চাই সেজন্যে। টার্কিশ এয়ারে ইস্তাম্বুল পৌছালাম সকাল ১০টায়। একটা ট্রাভেল এজেন্টের সঙ্গে শহর ঘুরে দেখার পরিকল্পনা করতে বেগ পেতে হলো না, বেশ নির্ভর যোগ্যই মনে হলো মাঝ বয়সী লোকটাকে। কড়ি ফেললে বাঘের দুধও যোগাড় করতে পারবে দুই কেজি। বেরিয়ে দেখি তার প্রতিশ্রুতি অনুযায়ী অপেক্ষা করছে একটা মারসিডিজ ভ্যান আর ইংরেজি ভাষী গাইড মুরাদ। সুদর্শন যুবক, বাংলাদেশ থাকলে প্যাকেজ নাটকের নায়ক হয়ে যেতো নিঃসন্দেহে। সিগারেট খাওয়া হয়নি ১২ ঘন্টা, মুরাদকে বললাম দোকান কোথায়, লাইটার কিনতে হবে। মুরাদ পকেট থেকে একটা নীল রঙের লাইটার বাড়িয়ে দিয়ে বললো, কিনতে হবে না, এটা রাখো আমার আরও একটা আছে। বাহ্,বেশ। গাড়ি চলছে, মুরাদকে বললাম তার হটস্পট টা অন করতে, ফোন করবো এক তু্র্কি বন্ধু গুলতেকিনকে (পুরুষ মানুষের নাম গুলতেকিন হয় আমিও আগে জানতাম না) এক বারের চেস্টায়ই পেলাম তাকে, রীতিমতো উত্তেজিত হয়ে বললো, চলে আসো, তোমার গাইডকে ফোন টা দাও ঠিকানাটা বুঝিয়ে দেই। আমি বলি এখন পুরনো ইস্তাম্বুল আছি ব্লু মস্কটা দেখেই আসছি। গুলতেকিন এর সঙ্গে পরিচয় কাজানে, সে ফিল্ম ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার। রাতের পর রাত আড্ডা হয়েছে রাশিয়ায়। আগে ছিলো ওয়ার ফটোগ্রাফার ,বুলেট প্রুফ জ্যাকেট পরে ছুটে বেড়িয়েছে বিভিন্ন যুদ্ধের ময়দানে, এখন একটু থিতু হয়ে ছবি বানাচ্ছে। ঠিকানা মতো পৌঁছালাম দুপুর পেরিয়ে, এটা সেন্ট্রাল ডিসট্রিক্ট, সব ফিল্মের অফিস। গুলতেকিন এর অফিস টা চমৎকার, ফিল্মের অফিস যেমনটা হয়, প্রশস্ত এলোমেলো কিন্ত সুন্দর। খাবার দাবার এর আয়োজন হয়েছে বিশাল, এক চিলতে টেরাস সেখানেই আয়োজন। ওর নতুন ছবির ক্লিপিং দেখতে দেখতে সূর্য হেলে গেলো, নানান গল্পে সময় কেটে গেছে দ্রুত। অন্ধকার নামছে, এবার ফিরতে হবে, গুলতেকিন এর ইংরেজি দূর্বল , . . , -দশ টা সাম্প্রতিক তু্র্কি ছবির কালেকশন। মন খারাপ লাগছে । মুরাদ তাড়া দেয় রাস্তায় এখন ট্রাফিক হবে। অন্ধকার নেমেছে ইস্তান্বুলের রাস্তায়, মুরাদ বলে তোমার ফোন নাম্বার টা দিয়ে যেও,ও বুঝতে পেরছে বোধহয় যে এই শহরে আমি আবার আসবো.. -১৫ নভেম্বর লেখাটি তৌকীর আহমেদের ফেসবুক থেকে নেওয়া | 2 |
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি-পোশাক রফতানি বাজারে। রাশিয়ার ব্যাংকগুলোকে সুইফট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেয়ার আলোচনা শুরু হওয়ায় দেশটিতে তৈরি পোশাক রফতানি বন্ধ করে দিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলো বিচ্ছিন্ন হয়ে পড়লে তৈরি পোশাকের মূল্য পরিশোধে জটিলতা তৈরি হবে। এজন্য আগাম সতর্কতার অংশ হিসেবে রফতানি বন্ধ করে দেয়া হয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি -বিজিএমইএ'র পক্ষ থেকে সদস্য কারখানা মালিকদের এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সুইফট বন্ধের আশঙ্কা দেখা দেওয়ায় রাশিয়ান ক্রেতাদের কাছ থেকে নতুন করে রফতানি অর্ডার যাতে না নেয়া হয় ।এছাড়া নতুন করে কোনো শিপমেন্টও হচ্ছে না বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে। রাশিয়া বাংলাদেশের তৈরি পোশাকের নতুন এবং সম্ভাবনাময় একটি বাজার। গত কয়েক বছর ধরে রাশিয়ায় পোশাক রফতানি বাড়ছে। ইউক্রেনেও বাংলাদেশ থেকে পোশাক রফতানি হয়।তবে রফতানির পরিমাণ কম। সরাসরি এবং তৃতীয় কোনো দেশের মাধ্যমে রাশিয়ায় বছরে ১ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়ে থাকে বলে বিজিএমইএ'র পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম জানিয়েছেন, রাশিয়াতে সরাসরি সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের পোশাক যায় বাংলাদেশ থেকে। আর ইউরোপের বিভিন্ন দেশের মাধ্যমে যায় আরো সাড়ে ৩০০ মিলিয়ন ডলারের।সবমিলিয়ে অন্তত ১ বিলিয়ন ডলারের পোশাক যায় রাশিয়াতে। সদস্য কারখানা মালিকদের রাশিয়ায় পণ্য না পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ এবং সম্ভাব্য সুইফট বন্ধের কারণে চালান পাঠানো ও পেমেন্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো'র তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রাশিয়ায় রফতানি হয়েছে ৪১৫ দশমিক ৪৭ মিলিয়ন ডলারের পোশাক।যা গত বছরের তুলনায় ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি কাজী ইফতেখার হোসেন জানিয়েছেন, রাশিয়ায় বাংলাদেশের পোশাকের বাজার খুব বড় না হলেও একেবারে কম না। কারণ সেখানে নিটওয়্যারের প্রচুর রফতানি আছে। রাশিয়ায় যাওয়ার জন্য ইউরোপের ট্রানজিট নিতে হয়। সেই ট্রানজিট যদি না হয় তাহলে পোশাক খাত হুমকির মুখে পড়বে। তিনি বলেন, 'রাশিয়াতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে রপ্তানি করতে হয়।সুইফট যদি বন্ধ হয়ে যায় তাহলে পেমেন্ট করা যাবে না।আর পেমেন্ট বন্ধ থাকলে রফতানি এমনিতেই বন্ধ করতে হবে।' বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। বার্ষিক রফতানির ৬৪ শতাংশই যায় ইউরোপের দেশগুলোতে। সূত্র : ভয়েস অফ আমেরিকা | 0 |
রাজধানীর পূর্ব রামপুরা জামতলা এলাকায় একটি বাসা থেকে দরজা ভেঙে লামিয়া আক্তার (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২ দিকে পুলিশ সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।মৃত ওই নারী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খোর খোলা গ্রামের শেখ মামেত মিয়ার মেয়ে। পূর্ব রামপুরা জামতলার হাজী সাহেবের বাসায় লামিয়া তার স্বামী হৃদয় ফকির সঙ্গে চার তলায় সাবলেট এক রুমে ভাড়া থাকত। নিহত স্বামীর বাড়ি মাদারীপুর সদর থানা এলাকায়।রামপুরা থানার উপপরিদর্শক ইয়াকুব আলী জানান, লামিয়ার সঙ্গে হৃদয়ের গত ছয় মাস আগে বিয়ে হয়। স্বামী রং মিস্ত্রির কাজ করে। জামতলা এলাকার চারতলার একটি ফ্ল্যাটে সাবলেট হিসাবে থাকতেন তাঁরা।এসআই আরও জানান, দুপুরে সংবাদ পেয়ে চারতলা ফ্ল্যাটের দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করি। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল তখনো। রুমে ঢুকে দেখতে পাই ফ্যানের সঙ্গে একটি ওড়না গিঁট দেওয়া। নিচে একটি টুল পরে আছে। মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন নমুনা সংগ্রহ করেছে।তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কারণে স্ত্রী আত্মহত্যার পরে স্বামী আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যা না করতে পেরে সে পালিয়ে যায়। তবে সব বিষয় আমরা তদন্ত করে দেখছি। আসল ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। | 6 |
মাদারীপুরে আওয়ামী লীগের রাজনীতি চলে দুই নেতার কথায়। তাঁদের একজন সদর উপজেলার সাংসদ শাজাহান খান। অন্যজন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁদের দুজনের মধ্যে দ্বন্দ্ব এলাকায় গোপন কোনো বিষয় নয়। স্থানীয় নেতা-কর্মীদের ভাষায়, জেলায় 'শাজাহান লীগ' ও 'নাছিম লীগ'-এর বাইরে কিছু নেই। গত জুন মাসে অনুষ্ঠিত মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। তিনি বাহাউদ্দিন নাছিমের অনুসারী। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শাজাহান খানের ছোট ভাই ওবায়দুর রহমান খান। ভোটে শেষ পর্যন্ত জয়ী হন বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের জয়-পরাজয়ের পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। খুন হন পরাজিত প্রার্থীর পক্ষে কাজ করা ওয়ার্ড যুবলীগের এক নেতা। পরাজিত প্রার্থীর অনুসারীদের ৪০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হন অন্তত ৩০ জন। হত্যার ঘটনায় ওবায়দুর রহমানের সমর্থকদের নামে মামলা হয়। জেলার শিবচর ও কালকিনি উপজেলায় দলীয় বিরোধ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার নৌকার প্রার্থী জয়ী হন। কিন্তু রাজৈর উপজেলায় শাজাহান খানের অনুসারী নৌকার মনোনয়ন পেলে নাছিমের অনুসারীরা বিদ্রোহী প্রার্থী দেন বলে অভিযোগ আছে। সেখানেও বিজয়ী হন শাজাহান খানের প্রার্থী। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯১ সালে জাসদ ছেড়ে শাজাহান খানের আওয়ামী লীগে যোগদান করার পর দলে বিভক্তি বাড়ে। নাছিমের অনুসারীরা বসেন শহরের পুরান বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আধা কিলোমিটার দূরে চানমারি এলাকায় শাজাহান খানের কার্যালয়ে বসেন তাঁর অনুসারীরা। দলীয় কর্মসূচিও পৃথকভাবে পালন করেন তাঁরা। জেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ২৮ বছর ধরে শাজাহান ও নাছিমের দ্বন্দ্ব চলে আসছে। তাঁদের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা-মামলার ঘটনাও কম নয়। এমন রাজনীতি কখনোই চলতে পারে না বলে দুঃখ প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। স্থানীয় নেতা-কর্মীদের ভাষায়, জেলায় 'শাজাহান লীগ' ও 'নাছিম লীগ'-এর বাইরে কিছু নেই। মাদারীপুরে তিনটি সংসদীয় এলাকা। মাদারীপুর-১ (শিবচর) আসনটি স্বাধীনতার পর থেকেই বর্তমান সাংসদ নূরে আলম চৌধুরীর পরিবারের হাতে। মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসন থেকে এ পর্যন্ত সাতবার সাংসদ হয়েছেন শাজাহান খান। তাঁর বাবাও এই আসনে তিনবার সাংসদ ছিলেন। মাদারীপুর-৩ (সদরের একাংশ ও কালকিনি) আসনটিতে গত তিন নির্বাচনে প্রার্থী পাল্টেছে আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে সৈয়দ আবুল হোসেন, ২০১৪ সালে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সর্বশেষ ২০১৮ সালে দল থেকে মনোনয়ন পেয়ে সাংসদ হন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান। দলীয় সূত্র জানায়, নূরে আলম চৌধুরী মাদারীপুর শহরের রাজনীতিতে সেভাবে যুক্ত না হলেও আত্মীয়তার সুবাদে নাছিমের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। আবুল হোসেন ও গোলাপের তেমন কোনো প্রভাব নেই শহরের রাজনীতিতে। স্থানীয় নেতা-কর্মীরা জানান, মাদারীপুর শহরের রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েই মূলত শাজাহান ও নাছিমের মধ্যে দ্বন্দ্ব। মাদারীপুর সদর পৌরসভার বর্তমান মেয়র নাছিমের ছোট ভাই খালিদ হোসেন। সদর উপজেলা চেয়ারম্যান আগে ছিলেন শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান খান। তাঁর সঙ্গে খান পরিবারের বিরোধ চলছে দুই বছর ধরে। পাভেলুর রহমান বলেন, ২৮ বছর ধরে রাজনীতি করেও সাংসদ মন থেকে আওয়ামী লীগের হতে পারেননি। এখনো জাসদের আদর্শ নিয়ে রাজনীতি করেন তিনি। তবে এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট বলে মন্তব্য করেন শাজাহান খান। তিনি দাবি করেন, 'মুক্তিযুদ্ধের পর জাসদে যোগ দেওয়ার কারণ দলের নেত্রী জানেন। নেত্রী আমাকে আওয়ামী লীগে ফিরিয়ে এনেছেন।' শাজাহান খানের অনুসারী নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রয়াত আবদুর রাজ্জাকের সঙ্গে বিরোধের জের ধরে জাসদে যান শাজাহান খান। রাজ্জাকের অনুসারীরা সেই বিরোধ টিকিয়ে রেখেছেন। বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাও রাজ্জাকের অনুসারী ছিলেন। রাজ্জাকের অনুসারীরা এখন নাছিমের সঙ্গে রয়েছেন। ২০১৪ সালে তাঁকে (নাছিম) কালকিনি থেকে সাংসদ করা হলেও বিরোধ দূর হয়নি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন দাবি করেন, দলের অধিকাংশ কর্মী শাজাহান খানের পক্ষেই আছেন। দলের নেতারা জানান, ১৯৯১ সালে মাদারীপুর সদর আসনে নৌকা নিয়ে সাংসদ নির্বাচিত হন আবদুর রাজ্জাক। তিনি আসনটি ছেড়ে দিলে আওয়ামী লীগে যোগ দিয়ে উপনির্বাচনে নৌকার প্রার্থী হন শাজাহান খান। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস জমাদ্দার এর বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হন। তবে নির্বাচনে হেরে যান তিনি। ওই নির্বাচনের সময় শাজাহান খানের পক্ষে ছিলেন নাছিম। পরে রাজ্জাকের অনুসারীরা (পুরোনো আওয়ামী লীগ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত) নাছিমের নেতৃত্বে আলাদা বলয় তৈরি করেন। দলে বিরোধের বিষয়ে বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, 'সব সময় আওয়ামী লীগের আদর্শিক রাজনীতিটাই করি। দলকে ভালোবেসে আওয়ামী লীগের সবার সঙ্গে আছি। বাকিরাও যদি আওয়ামী লীগ ভালোবাসে, কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়।' জেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কারণে দলে বিভেদ বাড়ছে। দলের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এ দ্বন্দ্ব দূর করা সম্ভব নয়। | 9 |
এ দেশে একটি চাকরিকে প্রায় সময়ই সোনার হরিণের সঙ্গে তুলনা করা হয়। বাস্তব জীবনে সত্যি সত্যি সোনার হরিণের খোঁজ কেউ পায়নি। কিন্তু সোনার হরিণরূপী চাকরির নাগাল পাওয়া যায়। তবে চাকরি পাওয়ার আগে বেশ কিছু ধাপ পেরিয়ে আসতে হয়। এর মধ্যে প্রধানতম হলো ইন্টারভিউ বা সাক্ষাৎকার। এ ক্ষেত্রে যেসব ভুল একদমই করা যাবে না, সেগুলো সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক: লিখেছেন অর্ণব সান্যাল চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারের কিছু সময় আগেই সাক্ষাৎকার গ্রহণের জায়গায় পৌঁছে যাওয়া উচিত। অন্তত ১৫-২০ মিনিট আগে সেখানে থাকলে ভালো। রাস্তায় যানজট থাকাটা অস্বাভাবিক নয়। তাই সেই প্রস্তুতি মাথায় নিয়েই বের হতে হবে। তা ছাড়া নতুন জায়গার সঙ্গে নিজের মনকে মানিয়ে নেওয়ারও একটি বিষয় আছে। অনেকে সাক্ষাৎকার শুরুর সময় বেশ উদ্বিগ্ন থাকেন। কিছু ক্ষেত্রে হয়তো অনেকে হড়বড় করে কথা বলতে থাকেন। কেউ আবার হারিয়ে ফেলেন উপযুক্ত শব্দ, কথায় আটকে যান বারবার। তাই সাক্ষাৎকার দেওয়ার কিছু আগে গিয়ে নিজের মনকে শান্ত ও সাক্ষাৎকারের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। মনে রাখতে হবে, সাক্ষাৎকার শুরুর সময়টায় কিছুতেই খেই হারিয়ে ফেলা চলবে না। সাক্ষাৎকারে অবশ্যই ফিটফাট হয়ে যেতে হবে। সেটি শুধু পোশাকেই নয়। আপনি হয়তো পরিপাটি জামাকাপড় পরেই গেলেন, কিন্তু আপনার শরীরী ভাষা ছিল ক্লান্ত। সে ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহীতা তা কখনোই ইতিবাচকভাবে নেবেন না। মনে রাখবেন, ফ্যাশন শোর মতো জমকালো পোশাকে সাক্ষাৎকার দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পরতে হবে রুচিশীল ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক। একই সঙ্গে শরীরী ভাষাতেও আপনাকে তরতাজা দেখাতে হবে, হতে হবে প্রাণপ্রাচুর্যে ভরপুর। একটি নির্দিষ্ট পদের জন্যই সাক্ষাৎকার নেওয়া হয়ে থাকে। কেউ কেউ আছেন, যাঁরা যেকোনো মূল্যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চান। তাই সাক্ষাৎকারেও তাঁরা বলে ফেলেন, 'আমি যেকোনো পদেই চাকরি করতে প্রস্তুত।' কিন্তু এই মনোভাব চাকরিদাতাদের সামনে উপস্থাপন না করাই শ্রেয়। একটি প্রতিষ্ঠান তার প্রয়োজনেই একটি নির্দিষ্ট পদে কর্মী নিতে চায়। সুতরাং সেই পদের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। এর বদলে যদি শোনান যে একটি চাকরি হলেই চলবে, তবে তা চাকরিদাতারা ভালো দৃষ্টিতে দেখবেন না। কারণ ওই নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত লোকই তাঁদের দরকার। আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে সাক্ষাৎকার বোর্ড থেকে ফিরতে হবে খালি হাতেই। নিজেকে যেন ক্লান্ত-বিধ্বস্ত বা অপ্রস্তুত মনে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজের মধ্যে একটি চনমনে ভাব নিয়ে আসতে হবে। সাক্ষাৎকার গ্রহীতাদের করা প্রশ্নের উত্তর দিতে হবে স্পষ্টভাবে। একটি উত্তরের ব্যাখ্যাও চাইতে পারেন চাকরিদাতা। তাই এর জন্যও নিজেকে প্রস্তুত রাখতে হবে। কথা বলার সময় হাত বেশি না নাড়ানোই ভালো। বরং ধীরস্থিরভাবে সাক্ষাৎকার মোকাবিলা করতে হবে। মনে রাখবেন, হারার আগেই হেরে যাওয়ার কোনো মানে নেই। এই বিশ্বাস রাখতে হবে মনে। সব ধরনের সাক্ষাৎকারেই চাকরিপ্রার্থীদের তাদের নিজেদের সম্পর্কে কিছু বলতে বলা হয়। কীভাবে ওই নির্দিষ্ট পদে ভূমিকা রাখবেন-এমন প্রশ্নও করা হয়। খেয়াল রাখতে হবে, এসবের উত্তর যেন 'আমিময়' হয়ে না যায়। হয়তো বললেন, প্রতিষ্ঠান থেকে আপনি শিখতে চান, প্রশিক্ষিত হতে চান ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রতিষ্ঠান তো শুধু আপনাকে শেখানোর জন্য বেতন দেবে না, তাই না? কর্মস্থলে নিত্যনতুন বিষয় শেখা, প্রশিক্ষণ পাওয়া বেশ স্বাভাবিক বিষয়। প্রতিষ্ঠানের নিয়মেই একজন নতুন কর্মী এগুলো পাবেন। কিন্তু প্রতিষ্ঠানে আপনি কীভাবে অবদান রাখতে চান, সেই বিষয়টি না জানতে পারলে চাকরিটা দেবে কীভাবে? সুতরাং কথা বলার সময় প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয়। এতে চাকরিদাতা শুরুতেই আপনার পরিকল্পনা সম্পর্কে কিছুটা আঁচ করতে পারবেন। সাক্ষাৎকারের শেষে নিয়োগকর্তা হয়তো বলে বসলেন, 'আপনার কি জিজ্ঞাসা আছে?' সাক্ষাৎকারও একধরনের আলাপচারিতা। আলোচনায় কিন্তু দুই পক্ষকেই সমানভাবে অংশ নিতে হয়। তাই নিয়োগকর্তার প্রশ্নের উত্তরে যদি বলে বসেন 'কোনো প্রশ্ন নেই', তবে তা কোনো ভালো উদাহরণ সৃষ্টি করবে না। এতে নিয়োগকর্তারা এ-ও ভেবে বসতে পারেন যে আপনার হয়তো এই প্রতিষ্ঠানে চাকরি করায় আগ্রহ নেই, তাই কিছুই জানতে চান না। সুতরাং কিছু প্রশ্ন আগে থেকেই তৈরি করে রাখুন। যেমন 'এই পদে কেমন সফলতা পাওয়া যেতে পারে?' বা 'এখানকার কর্মসংস্কৃতি কেমন?' প্রভৃতি। এতে করে ওই প্রতিষ্ঠানে চাকরি পেতে নিজের আগ্রহ অন্তত প্রকাশ পাবে। সাক্ষাৎকার নানা ধরনের হতে পারে। সরাসরি একক সাক্ষাৎকার, প্যানেল সাক্ষাৎকার, অনানুষ্ঠানিক সাক্ষাৎকার বা গ্রুপ ইন্টারভিউ-যেটাই হোক না কেন, সমান গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নিতে হবে। কিছু ক্ষেত্রে নিতে হবে বিশেষ প্রস্তুতিও। যেমন টেলিফোনে বা ভিডিওতে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত নীরব স্থান বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার শুরুর আগেই নিজের কম্পিউটার ও ইন্টারনেটের সংযোগ পরীক্ষা করে নিতে হবে। ভিডিও সাক্ষাৎকারেও কিন্তু শরীরী ভাষা ও অভিব্যক্তি গুরুত্বপূর্ণ। তাই এসব বিষয়ে হেলাফেলা করলে চলবে না। তথ্যসূত্র: ফোর্বস ও সিএনবিসি | 1 |
সুন্দরম রবি বাদ পড়ার মধ্যদিয়ে ভারতীয় মুক্ত হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট আম্পায়ারদের প্যানেল। কারণ সুন্দরম রবিই ছিলেন ওই প্যানেলে থাকা একমাত্র ভারতীয়। মঙ্গলবার তাকে বাদ দেওয়ার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য দুই আম্পায়ারকে যুক্ত করেছে আইসিসি। তারা হলেন- মাইকেল গফ ও জোয়েল উইলসন। মাইকেল গফ নয়টি টেস্ট ম্যাচ, ৫৯টি ওয়ানডে এবং ১৪টি টি২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে জোয়েল উইলসন খেলেছিলেন ১৩টি টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি। আইসিসির আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ জানান, এলিট অফিসিয়াল হিসেবে থাকা খুবই চ্যালেঞ্জিং কাজ। প্রতিটি সিদ্ধান্তই কোটি কোটি সমর্থক খুঁটিয়ে দেখবে। তাছাড়া প্রতি বছরই পারফরম্যান্স বিচার করা হয় প্রত্যেক আম্পায়ারের। তালিকায় থাকা ম্যাচ রেফারিরা হলেন ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ। এই তালিকা অপরিবর্তিতই রাখা হয়েছে। | 12 |
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মওলানা ভাসানীর স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু। ভাসানীর কাছে তাই বাঙালির ঋণ কিছু কম নয়। কিন্তু ঋণ স্বীকার করা দূরের কথা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাকে স্মরণ পর্যন্ত করা হয়নি। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের ন্যূনতম কোনো অনুষ্ঠানে নয়, বরং মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধানুষ্ঠান রাজনৈতিক মারামারিতে রূপ নিয়েছে। দলীয় অহমিকা ও অন্ধত্ব ছাড়া নূ্যনতম শ্রদ্ধাবোধ সেখানে কাজ করেনি। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অগ্রবর্তী স্থান এখন ইতিহাসও স্বীকার করছে। এমনকি ভারতের স্বাধীনতার ৭৫ বছর উৎসবে হিন্দুত্ববাদী বিজেপি নেতারাও কমিউনিস্টদের সেই ভূমিকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। তেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর নেতৃত্বদানকারী ভূমিকাকেও একদিন স্বীকার করা হবে। সেদিন আমরা থাকব না, কিন্তু নতুন প্রজন্ম ইতিহাসকে সঠিক জায়গায় স্থাপন করবে। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় সভায় 'মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নুর আহমদ বকুল, কামরুল আহসান, ড. সুশান্ত দাস প্রমুখ। | 9 |
নারীদের যৌন হয়রানি 'কখনো সহ্য করা হবে না' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। একই সঙ্গে তিনি কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানিয়েছেন।শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে নারী বিষয়ক বিশ্ব সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর এএফপিরসম্প্রতি বিনোদন জগৎ ও রাজনৈতিক অঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর এ বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্টের এই উপদেষ্টা।ইভাঙ্কা বলেন, 'প্রায় সবক্ষেত্রে আমাদের সমাজ নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। কেবল যৌন হয়রানিই নয়, আরও অনেকভাবেই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আচরণগত বৈষম্যও রয়েছে। এটি আর কখনও সহ্য করা হবে না।' টোকিওতে নারী বিষয়ক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ইভাঙ্কা ট্রাম্প-এএফপিগত মাসে হলিউডের অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিষয়টি সবার নজর কাড়ে। এরপর হলিউডের রথী-মহারথী আরও কয়েকজন তারকার বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির খবর প্রকাশিত হয়। যৌন কেলেঙ্কারির ঘটনায় চলতি সপ্তাহেই পদত্যাগ করেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী।এদিকে, নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্পের বিরুদ্ধেও বেশ কয়েকজন নারী যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। অবশ্য তিনি সেগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে সেসময় ফাঁস হওয়া এক ভিডিও চিত্রে দেখা যায়, নারীদের সঙ্গে অসঙ্গত আচরণ নিয়ে গর্ব করছেন ট্রাম্প। ২০০৫ সালের ওই ভিডিওতে ট্রাম্প বলেন, 'তারকা হলে পুরুষ নারীদের নিয়ে যা ইচ্ছা তা-ই করতে পারে।' পরে এ নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প বলেন, 'অনেক বছর আগের এই কথোপকথন নিছক খেলোয়াড়দের পোশাক পরিবর্তন কক্ষের হাসি-তামাশাজাতীয় বিষয়।'ট্রাম্প ১০ দিনের এশিয়া সফরের শুরুতে জাপানে পৌঁছানোর দু'দিন আগে নারী বিষয়ক সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন ইভাঙ্কা। টোকিওতে ওই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও বক্তৃতা করেন। ইভাঙ্কা ট্রাম্পের তার বাবার সফরসূচি নিয়েও অাবের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
| 3 |
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন আইডা। এরই মধ্যে নিউ অরলিন্স শহরটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। শহরটিতে শুধুই জেনারেটর চলছে। রবিবার (২৯ আগস্ট) ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে এটি নিউ অরলিন্সে আঘাত করে। এই ক্যাটাগরির ঝড় ভবন, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হানে বলে আশঙ্কা করা হয়ে থাকে। তবে এখন এটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে। এই ঝড় শহরে আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার।। যারা আশ্রয়কেন্দ্রে না গিয়ে শহরে রয়ে গেছেন তাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। এরই মধ্যে গাছ ভেঙ্গে পড়ে একজন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১৮০০ মানুষ মারা যাওয়ার পর নিউ অরলিন্সে একটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়েছে। হারিকেন আইডার মাধ্যমে সেই ব্যবস্থার একটা পরীক্ষা হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইডা প্রাণঘাতী হতে পারে, উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। লুইজিয়ানা রাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন। বিদ্যুৎ পুনঃবহাল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে আঘাত করেছে আইডা। কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে গেছে, যার কারণে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে। | 3 |
সব শঙ্কা কাটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমান। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে কোয়ান্টাসের চার্টার্ড বিমানে চেপে ঢাকায় আসেন মিশেল স্টার্ক, ম্যাথু ওয়েডরা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবেন সফরকারীরা। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে টিম অস্ট্রেলিয়া। তার আগে অবশ্য দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসতে হবে তাদের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বেশ বড় বহরই নিয়ে এসেছে অজিরা। তবে ৩২ সদস্যের দলে নাম নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারদের। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্সরা খেলবেন না বলে জানিয়েছেন। অপরদিকে বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সর্বসাকুল্যে তিনটি টেস্ট সিরিজ খেলেছে। ওয়ানডে সিরিজে সবশেষ মুখোমুখি হয়েছে ২০১১ সালে। টি-টোয়েন্টিতে নিজেদের মধ্যে এখনো কোনো সিরিজ খেলেনি এই দুই দল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সবশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। ২০২০ সালের সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। কিন্তু করোনাভাইরাসের কারণে সে সফর বাতিল করে অস্ট্রেলিয়া। বাণিজ্যিক কারণে এর আগে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে অনাগ্রহ দেখায় তারা। তবুও ২০১৭ সালে একবার টেস্ট সিরিজ খেলতে এ দেশে এসেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ৪ বছর পর আবার বাঘের ডেরায় অজিরা। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। অস্ট্রেলিয়া স্কোয়াডে যারা রয়েছেন : অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা। সফরসঙ্গী রিজার্ভ : নাথান এলিস, তানভির সাংঘা। | 12 |
পেট ভরানোর জন্য চিনাবাদামের কোনো বিকল্প নেই। দামে সস্তা, মেলেও যেখানে-সেখানে। তবে অ্যালার্জির কারণে অনেকে এটা খেতে পারেন না। যাঁদের অ্যালার্জি নেই, তাঁরা বাদামের পুষ্টিগুণ জেনে নিতে পারেন।১০০ গ্রাম বাদামে যা আছে ক্যালরি ৫৬৭, চর্বি ৪৯ গ্রাম, আঁশ ৯ গ্রাম, শর্করা ৪ গ্রাম, প্রোটিন ২৫ গ্রাম। এতে আরও আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। চিনাবাদাম কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদ্রোগ প্রতিরোধে সাহায্য করে।উপকারিতাচিনাবাদাম ওজন বাড়ায় না, হাড়ের শক্তি বাড়ায়, ক্যানসার প্রতিরোধ করে, পুষ্টির ঘাটতি দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। | 6 |
"অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ" বিজ্ঞাপনের এ সংলাপটির বাস্তবায়ন করলেন জনপ্রিয় চিত্র নায়ক ও এজেআই গ্রুপের কর্ণধার এমএ জলিল অনন্ত। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত জনচলাচলের রাস্তার ইট উপড়ে ফেলে বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। দীর্ঘদিনের পুরনো এ রাস্তাটি বন্ধ করে দেয়ায় দুভোর্গে পড়েছেন ওই এলাকার হাজারো মানুষ। বুধবার (২৪ জুন) সকালে সরেজমিনে জানা গেছে, ধল্লা মধ্যপাড়া ক্বারী আব্দুল আলী পীর সাহেবের বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হয়ে ধল্লা উচ্চ বিদ্যালয়, মাদরাসা, কবরস্থান ও বাজারে যাতায়াতের রাস্তটি ভেঙ্গেঁ দেয়াল নিমার্ণ করায় চরম দুভোর্গে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে । এলাকাবাসীর অভিযোগ, এর আগে গত ২৯ জানুয়ারি অনন্ত জলিলের সশস্ত্র আনসার বাহিনী ওই রাস্তার কিছু অংশের ইট উপড়ে ফেললে জনগনের বাধাঁর মুখে পিছু হটে তারা। পরবর্তীতে নায়ক অনন্ত জলিল ঘটনাস্থলে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের উপস্থিতিতে জনচলাচলের এ রাস্তাটির ওই অংশে ফুট ওভার ব্রিজ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে, ৬ মাস না যেতেই চলমান করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে গত ১৮ জুন অনন্ত জলিলের লোকজন দু'পাশে দেয়াল নিমার্ণ করে রাস্তাটি একেবারে বন্ধ করে দেন। ওই এলাকার বাসিন্দা সাবেক উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আমজাদ হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসহাক খান, রহুল আমীন মাষ্টার,আব্দুর রহমান মাষ্টার, আব্দুল ওয়াহেদ মিয়া ও হাজী নাঈমুর রহমান তকছের ক্ষোভের সঙ্গে বলেন, যুগ যুগ ধরে আমরা এ রাস্তাটি ব্যবহার করে আসছি। দেড় বছর আগে গুরত্বপূর্ণ এ রাস্তাটি সরকারি বরাদ্দে ইটের সলিং করা হয়। রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমরা পড়েছি চরম দুভোর্গে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে এমএ জলিল অনন্ত ধল্লা মৌজায় বৃদ্ধাশ্রম করার জন্য ২০ বিঘা জমি ক্রয় করেন। বন্ধ করা রাস্তাটি তার ক্রয়কৃত জমির ওপর ছিল। রাস্তাটিতে ২০১৭ সালে টিআর প্রকল্পের আওতায় ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করে মাটি ভরাট করা হয়। পরবর্তীতে ২০১৮-১৯ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের অধীনে ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ইটের সলিং করা হয়। এতে রাস্তার গুরুত্ব আরো বেড়ে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আনিছ মিয়া বলেন, পুরনো এ রাস্তাটি সরকারি বরাদ্দে কাজ হলেও বন্ধের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমরা প্রতিবাদ করিনি। অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের দায়িত্বশীল কর্মকর্তা আবু তাহের রাস্তা বন্ধ প্রসঙ্গে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার পরামর্শ দেন। সিংগাইর উপজেলা নিবার্হী অফিসার রুনা লায়লা বলেন, বিকল্প রাস্তার প্রতিশ্রুতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জমির মালিক রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, সরকারি বরাদ্দে নির্মিত রাস্তা বন্ধের বিষয়টি আমার জানা নেই। স্থানীয় লোকজনের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। | 6 |
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষকের আন্তরিকতায় আবারও শ্রেণিকক্ষে ফিরেছে বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আফরিন (১০)। গতকাল শনিবার তাঁর বিদ্যালয়ে ফিরে আসায় সহপাঠীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকেরাও তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদ আলম বলেন, 'করোনার দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর চালু হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রথম দিন অনুপস্থিত ছিল ফারিয়া আফরিন। টানা কয়েক দিন তার অনুপস্থিতি ভাবিয়ে তুলে শ্রেণিশিক্ষক আবু সুফিয়ানকে। তিনি বিষয়টি আমাকে জানালে আফরিনের বাবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কোনো খবর না পেয়ে নতুন পাড়া এলাকার তাঁদের বাড়ির ঠিকানায় ছুটে যাই। তবে সেখানে গেলেও তাঁরা অন্যত্র চলে যাওয়ায় আফরিনের খোঁজ মেলেনি।'সর্বশেষ স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ও চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা জাহেদা আক্তারের সহায়তায় ঠিকানা বের করেন। গতকাল শনিবার সকালে নড়ালিয়ার সোনালি পাড়ায় ভাড়া বাসায় গিয়ে অভিভাবকদের বুঝিয়ে আফরিনকে আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনেন তাঁরা।দীর্ঘদিন পর মেয়ে আবার বিদ্যালয়ে ফেরার আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন তাঁর বাবা মোহাম্মদ জাবেদ ও মা সুফিয়া বেগম। | 6 |
রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারী দিবসের আগের দিন অর্থাৎ রবিবার কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাটিতে ছুড়ে ফেলে দেওয়া ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে নিশ্চিত করেছে। টাইলসের ওপর ওই নারী লেখেন, ভাড়া দিতে না পারায় বাসের হেলপার তার সঙ্গে এমন ব্যবহার করেছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
এই ম্যাচে নামার আগে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ঋষভ পন্থদের বোলিং বিভাগ নিয়ে হাজারো প্রশ্ন উঠছিল। আতস কাচের তলায় ফেলা হচ্ছিল অধিনায়ক হিসেবে পন্থের পারফরম্যান্সকে। কিন্তু মঙ্গলবার ভাইজ্যাগে সব প্রশ্ন উড়িয়ে দিলো ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ভারতীয় দল। এদিনও টস হারতে হয় অধিনায়ক পন্থকে। আগের ফর্মুলা মেনে এদিন ফের ভারতকে আগে ব্যাটিং করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক বাভুমা। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়। এদিন শুরুটা দুর্দান্ত করেন ভারতের দুই ওপেনার। প্রথম উইকেটের জুটিতেই ৯৭ রান তুলে ফেলে ভারত। আগের দু'ম্যাচে রান না পাওয়া ঋতুরাজ গায়কোয়াড় এদিন ৩৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিষান এদিন ফের অর্ধশতরান করেন। ৩৫ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনিও। যদিও দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় ব্যাটিং লাইন আপ খানিকটা চাপে পড়ে যায়। শ্রেয়স আইয়ার এবং অধিনায়ক পন্থ ব্যর্থ হন। এদিন দাগ কাটতে পারেননি দীনেশ কার্তিকও। তবে ধৈর্য ধরে ভারতের হয়ে ফিনিশারের ভূমিকায় এদিন অবতীর্ণ হন হার্দিক পাণ্ডিয়া। তিনি শেষদিকে ২১ বলে ৩১ রান করেন। ফলে ভারত পৌঁছে যায় ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বাভুমা মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তার উইকেটের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। কিন্তু দক্ষিণ আফ্রিকা ইনিংসের কোমর ভেঙে দেন হর্ষল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল। এই দুই বোলারই আগের দুই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হন। এদিন চাহাল ৩টি এবং হর্ষল ৪টি উইকেট পান। একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার এবং অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় মাত্র ১৩১ রানে। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে জয়ের আশা জিইয়ে রাখল ভারত। আপাতত সিরিজের ফল ২-১। সূত্র : সংবাদ প্রতিদিন | 12 |
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তার মোড়ে মোড়ে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স যাচাই করে।বেলা ১১টার দিকে রামপুরায় সরেজমিন দেখা যায়, আফতাব নগরের গেটসংলগ্ন রাস্তায় আক্সিও জি করলা মডেলের একটি গাড়ির চালকের আসনে ছিলেন পুলিশ সদর দপ্তরের এক পুলিশ কর্মকর্তা। আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর কাছে লাইসেন্স চাইলে তিনি জবাবে বলেন, পুলিশ পরিচয়ই লাইসেন্স। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা গাড়িটিকে ঘিরে ধরে। স্লোগান দিতে থাকে, 'হায় হায় বাংলাদেশ, পুলিশের কেন লাইসেন্স নাই; মামলা চাই, দিতে হবে।' একপর্যায়ে গাড়িটিকে রামপুরা ট্রাফিক বক্সে নিয়ে এসে আটকে রাখে তারা। এই গাড়ির বিরুদ্ধে মামলা নিতে বলে ছাত্ররা। এ সময় পুলিশ কর্মকর্তারাও মামলা দেওয়ার আশ্বাস দেন।তবে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত আটক গাড়ির বিরুদ্ধে মামলা হয়নি। এদিকে পুলিশ পরিচয় দিয়ে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগ এনে আরও ৫-৭ জনকে আটক করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, আটকদের মধ্যে কারও লাইসেন্স নেই, কারও গাড়ির নেই নম্বর প্লেট।শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ পরিচয়ে অনেকেই গাড়ি চালাচ্ছেন। অথচ তাঁদেরই এমন অবস্থা। প্রশাসনের লোকজনের যদি এমন অবস্থা হয় তাহলে কীভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে।এ বিষয়ে রামপুরা মোড়ে দায়িত্বরত ডিএমপি মতিঝিল বিভাগের ক্রাইম বিভাগের এডিসি নুরুল আমিন বলেন, 'ছাত্রদের আন্দোলনের নিরাপত্তা দিতে আমরা কাজ করছি। ছাত্রদের হাতে আটক হওয়া গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।' পুলিশ কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কর্মকর্তার গাড়ির কাগজপত্র নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে মামলা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রাপ্ত পরিচয়ে জানা গেছে, শিক্ষার্থীদের হাতে আটক হওয়া গাড়িটির চালক রেজাউল করিম। তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত।এর আগে গত ২৫ নভেম্বর লাইসেন্স দেখাতে না পারায় রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর পুলিশের একটি বাসকে আটকে থাকতে হয়েছে এক ঘণ্টা। শিক্ষার্থীদের দাবি, পুলিশের ওই বাসচালকের লাইসেন্স নেই। তবে বাসচালক দাবি করেছেন, তাঁর লাইসেন্স আছে, তবে সেটা অফিসে রাখা। সেদিন বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আটকে রেখে পরে বাসটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা।জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিতে বিক্ষোভ চলছিল। এর মধ্যে গত বুধবার গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ নতুন মাত্রা পায়। সোমবার রাতে রামপুরায় বাসের ধাক্কায় আরেক শিক্ষার্থী মাইনুদ্দিন নিহিত হয়। | 6 |
চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছেন, নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ান চীনের অংশ এবং এই বাস্তবতায় পরিবর্তন আনার সাধ্য কারো নেই। ফেংহে বলেন, চীনা সেনাবাহিনী যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এ কাজে এই বাহিনীর দক্ষতাকে উপেক্ষা করা আমেরিকার উচিত হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের ব্যাপারে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে। চীন যখন তার সীমান্তসংলগ্ন দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করছে তখন বাইডেন প্রশাসন তাইওয়ানকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করছে। সূত্র : রয়টার্স, এনডিটিভিও পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
অক্টোবরেই মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনা সংক্রমণের নতুন ঢেউয়ে মুখ থুবড়ে পড়েছে সেই পরিকল্পনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার জানিয়েছেন, অক্টোবরের ১ তারিখ থেকে দর্শক ফেরানো সম্ভব নয়। এই মাসেই সংক্রমণ বেড়ে যাওয়াতে এই পরিকল্পনা পর্যালোচনার মাঝে পড়ে। এরই মধ্যে এখন সেখানে করোনা সতর্কতা মাত্রা ৪- এ উন্নীত হয়েছে। যার মানে হলো, সংক্রমণ পরিস্থিতি উঁচু বা তাৎক্ষণিকভাবে বেড়ে যাচ্ছে। এই অবস্থায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ পরবর্তী ৬ মাস বজায় থাকবে। বরিস জনসন বলেছেন, 'আমাদের স্বীকার করতে হবে যে, ভাইরাসটির বিস্তার এখন বড় ক্রীড়া ইভেন্টগুলির সক্ষমতার ওপর প্রভাব বিস্তার করছে।'এর ফলে আগামী বছরের মার্চ পর্যন্ত দর্শক ছাড়াই চলতে পারে ইংল্যান্ডের ক্রীড়া ইভেন্টগুলি। মঙ্গলবার সভায় বসেছিল বিভিন্ন ক্রীড়া সংস্থা। ফুটবল, রাগবি, ক্রিকেট, ফর্মুলা ওয়ান, ঘোড়া দৌড় প্রতিযোগিতা- সংশ্লিষ্ট সব সংস্থাকেই জানিয়ে দেওয়া হয়েছে পুরো শীতকালেই দর্শক ছাড়া ইভেন্ট আয়োজন করতে। এই সময়ে দর্শকের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনাধীন থাকবে। এই সময়ে দর্শক ফেরানোর জন্য যেসব পরীক্ষামূলক প্রকল্পের কথা বলা হয়েছিল। সেসব প্রকল্পও স্থগিত করা হয়েছে। | 12 |
আপনাকে নারী দিবসের শুভেচ্ছা। আপনার কাছে নারী দিবস কতটা গুরুত্বপূর্ণ? কেন? ধন্যবাদ। প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা। আমি মনে করি, নারী দিবসের অবশ্যই গুরুত্ব আছে। বছরে একটা দিন নারী দিবস হিসেবে পালন করলেই নারীরা এগিয়ে যাবে, তা নয়। তবে সমাজে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে সচেতনতা তৈরির জন্য এমন একটি দিনের দরকার আছে। নারী দিবস একটা স্লোগান, যে স্লোগান নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে ও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। প্রতিবছর নারী দিবসে নারীদের বছরের পর বছর চলতে থাকা বঞ্চনার ইতিহাসও সামনে আসে। এভাবে নারী ও পুরুষ উভয়কেই নারীরও যে পুরুষের সমান অধিকার পাওয়া উচিত, সেই গুরুত্ব তুলে ধরে। নারী দিবসেই এক বছরে নারীর সম-অধিকার অর্জনে সবার ভূমিকা ও পরবর্তী কর্মপরিকল্পনা পর্যালোচনা করা যায়। প্রতিবছর ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে নারী দিবস পালিত হলেও বিশ্বজুড়ে নারীর অবস্থানে খুব একটা তারতম্য চোখে পড়ে না। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও সহিংসতা এখনো আছে। এ দেশে এখনো একটা মেয়েকে নিজের স্বপ্ন পূরণের চেয়ে সমাজের চাহিদা আগে মাথায় রাখতে হয়। বিয়ে এবং সন্তানধারণের জন্য ক্যারিয়ার এবং পড়াশোনায়ও পিছিয়ে যেতে হয় অনেককেই। এখনো একটা মেয়ে রাতে একা চলাফেরা করলে অনেক নেতিবাচক মনোভাবের মুখোমুখি হয়। এসব নিয়ে কথা বলার জন্য এমন একটা দিবস বড় ধরনের ভূমিকা রাখে। এবার নারী দিবস ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? নিজে থেকে কোনো পরিকল্পনা নেই। তবে এই দিনে সফল ও অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে একাধিক সংগঠন থেকে আমাকে সম্মাননা দেওয়ার কথা শুনেছি। পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে খুব কাছ থেকে দেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নারীর কাজ করা আগের চেয়ে নিরাপদ হয়েছে কী? নিরাপদ না হওয়ার কিছু নেই। তবে চলচ্চিত্রে নারীদের শক্ত অবস্থান নেই। চলচ্চিত্রে নারীদের আরও শক্ত অবস্থান যদি তৈরি করা যেত, তাহলে আরও ভালো লাগত। নারীরা আরও এগিয়ে যেতে পারত। নানা কারণে তা হচ্ছে না। এখন তো ছবিও ঠিকমতো হচ্ছে না। আমি অবশ্য একটা কথা বলি, যতই আমরা সম-অধিকারের কথা বলি না কেন, পুরুষশাসিত ব্যাপারটা এখনো সমাজে রয়ে গেছে। মুখে বললেও মনের ভেতর পুরুষশাসিত ব্যাপারটা রয়ে গেছে। যাঁরা ভালো লেখাপড়া করেছেন, রুচি, মূল্যবোধ ও মনুষ্যত্বের শিক্ষা নিয়েছেন-তাঁরা অবশ্য ভিন্ন রকম ভাবছেন, সেটা অন্য জিনিস। তবে চলচ্চিত্রে আরও আস্থার জায়গা তৈরি করতে পারলে পর্দার পেছনের কাজেও নারীদের অংশগ্রহণ বাড়ত। একটা সময় যখন সোভিয়েত ইউনিয়নে যেতাম, দেখতাম চলচ্চিত্র সম্পাদনার মতো কাজও করছেন নারীরা। নারীরা কিন্তু সূক্ষ্মভাবে কাজ করেন। আমাদের দেশে পর্দার পেছনের ব্যাপারটায়ও এগিয়ে আসা উচিত। চলচ্চিত্রে কাজ করতে গেলে কাস্টিং কাউচের শিকার হওয়ার খবর শোনা যায়। আপনার ক্ষেত্রে কি এমনটা কখনো ঘটেছে? আমি হইনি, তবে কাস্টিং কাউচ বিষয়টা ছিল এবং আছে। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীব্যাপী শোবিজে এমনটা হয়, যা খুবই অনাকাঙ্ক্ষিত। তবে আমি আমার বুদ্ধি দিয়ে সবকিছু অতিক্রম করেছি। আমি সব সময় বলতাম, অভিনয় করতে জানি কি না, আমাকে দিয়ে চরিত্রটির সার্থক রূপায়ণ সম্ভব হয় কি না দেখেন-তাহলে কাস্টিং করেন। আমি যদি কোনো চরিত্র ফুটিয়ে তুলতে না পারি, তাহলে জোর করে কাস্টিং করার দরকার নেই। আপনার কি মনে হয় যে চলচ্চিত্র পরিবারের অংশ হওয়ায় এই ইন্ডাস্ট্রিতে পথচলা সহজ হয়েছে? আমি খুবই ভাগ্যবান, জহির রায়হানের মতো একজন নির্মাতার হাত ধরে চলচ্চিত্রে এসেছি। আমার বড় বোনও তখন চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করছেন। তাই আমাকে বিব্রতকর কিছুর মুখোমুখি হতে হয়নি। এখন তো অভিনয় করেন না। সিনেমা কি দেখা হয়? সময় কাটানোর জন্য ইদানীং ল্যাপটপ নিয়ে সিনেমা দেখতে বসে পড়ি। আমি যখন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছি, তখন অনেক ছোট ছিলাম। তাঁর সম্পর্কে কিছুই জানতাম না, বুঝতামও না। কিছুদিন হয় ভাবছি, তাঁর সবগুলো ছবিই আমার দেখা উচিত। ছবিগুলো কেমন বানিয়েছেন, তা জানার আগ্রহ থেকে এই সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি অনেকগুলো ভালো ও বিশ্ববরেণ্য পরিচালকের ছবি দেখা হচ্ছে। আগে তো উৎসবে আমন্ত্রিত হতাম, তখন অনেক দেশের অনেক ধরনের ছবি দেখা হতো। ইদানীং কোন ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন? পথের পাঁচালী তো এককথায় অসাধারণ। এ ছাড়া 'চারুলতা' এবং 'হীরক রাজার দেশে' দেখে ভালো লেগেছে। সোফিয়া লরেনের 'টু উইমেন' ও 'সানফ্লাওয়ার' ছবিটিও আবার দেখেছি। বর্তমান নারী অভিনয়শিল্পীদের ভেতর কাদের অভিনয় ভালো লাগে? সবাইকে আমার ভীষণ ভালো লাগে। আমার অনুজ সবাইকে ভীষণ ভালোবাসিও। চলচ্চিত্রে যেমন নারী অভিনয়শিল্পীরা ভালো করছেন, টেলিভিশনেও অনেকে ভালো করছেন। সবার জন্য আমার শ্রদ্ধা ও ভালোবাসা। নাটকে অপি করিম, তারিন, তিশাকে দারুণ লাগে। সিনেমার মধ্যে আমাদের পরে যাঁরা এসেছেন, তাঁরা সবাই ভীষণ মেধাবী। প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিচালকেরা তাঁদের সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন কি না, সেটাই দেখার বিষয়। সুবর্ণা মুস্তাফা, শাবনূর, মৌসুমী, পপি ও পূর্ণিমা-আমার ভীষণ প্রিয়। আর এখন তো জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি ভারতেও সুনাম কুড়াচ্ছেন। একদম নতুনদের মধ্যে কারও নাম বললেন না।সত্যি কথা বলতে, নতুন ছবি সেভাবে দেখা হয় না। তারপর যে কয়টা ছবি দেখা হয়েছে, তার মধ্যে মিম, মাহী, বুবলী, পূজা চেরিকে ভীষণ সম্ভাবনাময় মনে হয়েছে। আর নায়কদের মধ্যে কার কথা বলবেন? প্রথমেই শাকিবের কথা বলব। তাঁর কথা বলতেই হয় এভাবে, শাকিব ইজ শাকিব। ইদানীং শাকিব নিজেকে অনেক ডেভেলপ করেছেন। অভিনয়ের ম্যাচিরউরিটিও এসেছে। ভারতেও তাঁর আলাদা অবস্থান তৈরি হয়েছে। এর বাইরে রিয়াজ, ফেরদৌস, আরিফিন শুভ, ইমন, নিরব, সিয়ামেরা ভালো করছেন। তবে আমার বিশ্বাস, তাঁরা আরও ভালো করতেন, যদি আরও ভালো ভালো সুযোগ পেতেন। আমাদের ভালো পরিচালকের ভীষণ অভাব বোধ করছি। আমরা যে মানের পরিচালক পেয়েছি, এখনকার অভিনয়শিল্পীরা সেভাবে ভালো পরিচালক পাচ্ছেন না। ফেসবুক, ইনস্টাগ্রামে আপনি নেই। কোনো কারণ আছে কী?ফেসবুক, ইনস্টাগ্রাম আমি মোটেও পছন্দ করি না। শুনেছি, এখনকার সমাজে এগোতে গেলে এসবের প্রয়োজন আছে-তবে আমি তা বিশ্বাস করি না। একজন শিল্পীর ব্যক্তিগত বিষয় তাঁর ব্যক্তিগতই থাকবে। শিল্পীর সবকিছু সবাইকে জানাতে হয় না। আমি না থাকলে আমার নাম ভাঙিয়ে অনেকে ফেসবুক চালাচ্ছে, এটা মোটেও পছন্দ নয়। আর অভিনয়ে ফিরবেন না?ফিল্মকে আমি গুডবাই বলেছি, তা কিন্তু নয়। একজন শিল্পী কখনোই অভিনয়কে গুডবাই বলতে পারেন না। শিল্পী যত দিন বেঁচে থাকবেন, অভিনয়ের তাড়না থাকবেই। কিন্তু কিছু করার নেই বলে দূরে সরে আছি। ভালো গল্প পেলে অবশ্যই অভিনয় করব। আমার কাছে কিছুদিন আগেও চারটা ছবির প্রস্তাব এসেছিল, গল্প শুনেছি কিন্তু ভালো লাগেনি। ভেবেছি, আমি যা অর্জন করেছি, তা নিয়ে সন্তুষ্ট থাকি, সেই ভালো। | 2 |
জলবায়ু পরিবর্তন রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে সুইজারল্যান্ডের জুরিখে আজ সোমবার জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে বলপ্রয়োগ করে জুরিখ পুলিশ। এ সময় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের দাবিতে জুরিখের ব্যাংকপাড়ায় তাঁরা জড়ো হন। বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের দপ্তরের জন্য বিখ্যাত জুরিখ। বিক্ষোভকারীদের দাবি, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লড়ছে, তখন এই বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ করে যাচ্ছে। গোটা বিশ্বের স্বার্থেই এই বিনিয়োগ করতে হবে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের প্রথমে সরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা চলে যেতে রাজি না হলে তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় ৩০ জনকে সাময়িকভাবে আটক করা হয়।এই বিক্ষোভের আয়োজন করেছিল রাইজ আপ ফর চেঞ্জ নামের একটি সংগঠন। পরিবেশবাদী এই সংগঠনের মুখপাত্র ফ্রিদা কোলম্যান এ সম্পর্কিত এক বিবৃতিতে বলেন, 'ক্রেডিট সুইস ও ইউবিএস ব্যাংক জলবায়ু সংকটকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। এ বিষয়ে নিজেদের নীতির পরিবর্তনের আহ্বান বারবার জানানো হলেও, তারা এতে কোনো সাড়া দেয়নি। এ কারণেই আমরা আজ প্রতিষ্ঠান দুটির সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম। আমরা চাই সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠানগুলো জলবায়ু ইস্যুতে সচেতন হোক।'এই বিষয়ে ইউবিএস এক বিবৃতিতে জানায়, 'জলবায়ুর সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়। আমাদের প্রতিটি ব্যবসা ক্ষেত্র থেকে হওয়া কার্বন নিঃসরণের হার কমিয়ে ২০৫০ সাল নাগাদ তা শূন্যে নামিয়ে আনাই আমার লক্ষ্য। এ জন্য ২০২৫,২০৩০ ও ২০৩৫ সালের জন্য আলাদা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।'তবে এ বিষয়ে ক্রেডিট সুইস ব্যাংক কোনো মন্তব্য করেনি। শুধু জানিয়েছে, তারা জলবায়ু সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে তারা ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তিতে গৃহীত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তারা জানিয়েছে, এ জন্য আগামী এক দশকে টেকসই অর্থায়ন হিসেবে অন্তত ৩০ হাজার কোটি সুই ফ্রাঁ (বর্তমান বিনিময় হার অনুযায়ী ৩৩ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নিজস্ব প্রতিষ্ঠানগুলো থেকে হওয়া কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনেও এগিয়ে যাচ্ছে তারা। | 3 |
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছ্নে বাংলাদেশি আমেরিকান অধ্যাপক ডা. রুহুল আবিদ। নিজের অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল'র (এইচএইএফএ) সঙ্গে যৌথভাবে তিনি এ মনোনয়ন পেয়েছেন। হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী, গার্মেন্ট কর্মী, রিকশাচালকসহ প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। করোনাভাইরাসের সঙ্কটে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও প্রশিক্ষণ দিয়েছে তার সংস্থা। এছাড়া ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত মানুষেরও সেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশ। অধ্যাপক ডা. রুহুল আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিক্যুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্টিতে পিএইচডি করেন। ২০০১ সালে তিনি হার্ভাড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ করেন। অধ্যাপক ডা. রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের নির্বাহী ফ্যাকাল্টি মেম্বার। প্রসঙ্গত, ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আবিদসহ মোট ২১১ জন মনোনয়ন পেয়েছেন। বিডি প্রতিদিন/ফারজানা | 4 |
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষুদ্ধ মাদরাসা শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। হাটহাজারীতে হতাহতের ঘটনায় চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। হাটহাজারীতে থমথমে অবস্থা বিরাজ করছে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী নয়া দিগন্তকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররমে হামলার পর মাদরাসার ছাত্ররা একটি মিছিল বের করেন। হেফাজতের শান্তিপূর্ণ মিছিলে সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ বাধা দেয় ও মাদরাসাছাত্রদের লক্ষ করে গুলি চালায়। এ সময় অনেকেই আহত হয় জানিয়ে তিনি আরো বলেন, আহতদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চারজন হেফাজত কর্মী শাহাদাত বরণ করেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেফাজতের বিক্ষোভ মিছিল থেকে হাটহাজারী এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয়া ও থানায় আক্রমণসহ ভূমি অফিস ও ডাক বাংলোয় ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। তবে হেফাজতে ইসলামের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। আজিজুল হক ইসলামবাদী জানান, হেফাজত কর্মীদের থানায় আক্রমণ ও এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয়ার তথ্য সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এসিল্যান্ডের গাড়িতে হেফাজতের কেউ আগুন দেয়নি। অন্য কেউ দিয়ে দায় চাপাচ্ছে। | 6 |
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আমাদের প্রিয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল ও নবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল, সোমবার জন্মগ্রহণ করেন। আর একাদশ হিজরির ১২ রবিউল আউয়াল, সোমবার ইন্তেকাল করেন। তাঁর বয়স যখন ষোলো-সতেরো বছর, তখন তিনি সামাজিক অন্যায় প্রতিরোধে 'হিলফুল ফুযুল' নামক শান্তিসংঘ গঠন করেন। স্বহস্তে কাবাঘরে কালো পাথর পুনঃস্থাপনের মধ্য দিয়ে আরবের বিবদমান গোত্রগুলোর দ্বন্দ্ব নিরসন করেন। তিনি নবুওয়াতের আগেই সমাজ নিয়ে ভাবতেন এবং নবুওয়াত লাভের পর সমাজসংস্কারে মনোনিবেশ করেন। কিন্তু প্রতিকূলতার কারণে তিনি মদিনায় হিজরত করেন এবং সেখানে ইসলামি প্রজাতন্ত্র গঠন করে বিভিন্ন সংস্কার সাধন করেন। তাঁর সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হলো।মদিনায় হিজরতের পর মহানবী (সা.) একটি সনদ তৈরি করেন। বিশ্বের ইতিহাসে যা 'মদিনা সনদ' নামে পরিচিত। এর মাধ্যমে মদিনার মুসলিম, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক, মূর্তিপূজক সব নাগরিককে একসূত্রে আবদ্ধ করেন। ইসলামের সুমধুর ব্যবহারে আকৃষ্ট হয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। মহানবী (সা.) পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোয় ইসলামের দাওয়াতপত্র প্রেরণ করেন এবং রাষ্ট্রপতিদের ইসলাম গ্রহণের জন্য আহ্বান করেন। এভাবে তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেন।মহানবী (সা.) সামাজিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। মানবতার ভিত্তিতে তিনি সমাজ গঠন করেন। ছোট-বড়, ধনী-গরিব, রাজা-প্রজা, আমির-ফকির সবাইকে এক কাতারে শামিল করেন। মহানবী (সা.) বলেন, 'নিশ্চয় তোমাদের প্রভু এক, তোমাদের পিতা এক। আরবের ওপরে অনারবের, অনারবের ওপরে আরবের, কালো বর্ণের ওপরে গৌরবর্ণের এবং গৌরবর্ণের ওপরে কালো বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেবল খোদাভীতি ছাড়া।' (তিবরানি)তৎকালে নারীকে ভোগ্য সামগ্রী মনে করা হতো। পশুপাখির মতো তাদের বিক্রি করা হতো। কন্যাসন্তান জন্মকে অত্যন্ত অপমানজনক মনে করা হতো। অপমান থেকে বাঁচার জন্য তারা কন্যাসন্তানকে জীবন্ত কবর দিত। কারও স্ত্রী কন্যাসন্তান প্রসব করলে, তার মুখ কালো হতো। সেই সমাজের চিত্র তুলে ধরে আল্লাহ বলেন, 'আর যখন তাদের কাউকে কন্যাসন্তানের সুসংবাদ দেওয়া হয়; তখন তার চেহারা কালো হয়ে যায়। আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত।' (১৬: ৫৮)মহানবী (সা.) কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে নারী অধিকার নিশ্চিত করেন। তিনি বলেন, 'নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা তাদের আল্লাহর আমানতস্বরূপ গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থানকে তোমাদের জন্য হালাল করে নিয়েছ।' (আবু দাউদ)সে সময় মদ ও জুয়াকে নৈমিত্তিক বিষয় মনে করা হতো। মহানবী (সা.) অধঃপতিত সমাজকে নতুনভাবে ঢেলে সাজান এবং মদ-জুয়া চিরতরে নিষিদ্ধ করেন। এ ছাড়া মহানবী (সা.) তাদের দাসত্ব প্রথার মূলে কুঠারাঘাত করেন এবং তা চিরতরে নিষিদ্ধ করেন। ব্যভিচারের মূলোৎপাটন করার জন্য ব্যভিচারের শাস্তি নির্ধারণ করেন। এমনকি ব্যভিচার তো দূরের কথা, মানুষ যেন ব্যভিচারের নিকটবর্তী না হয়, সে ব্যাপারে জোর হুঁশিয়ারি দিয়ে আল্লাহ বলেন, 'আর তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।' (১৭: ৩২)সে সময় আরবে গোত্রীয় প্রথা বিলুপ্ত করে তাওহিদের ভিত্তিতে একটি আদর্শ কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। যার প্রশাসক ছিলেন স্বয়ং মহানবী (সা.)।মহানবী (সা.) মসজিদভিত্তিক কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি সমস্যা সমাধানের জন্য সাহাবিদের সঙ্গেও পরামর্শ করতেন। তিনি রাষ্ট্রের সব দ্বন্দ্ব-কলহ অবসান করে সবার মাঝে ভ্রাতৃত্ব প্রতিস্থাপন করেন; বিশেষ করে আউস ও খাজরাজ গোত্রের মধ্যকার সব দ্বন্দ্ব নির্মূল করেন। তিনি ছিলেন সফল পররাষ্ট্রনীতি বিশারদ। কেননা, তিনি ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি স্থাপনকালে মক্কার কাফিরদের সঙ্গে যে শ্রদ্ধাভাজন আচরণ প্রদর্শন করেছেন, তা ইসলামের ইতিহাসে বিরল এবং স্মরণীয়। যার ফলে মক্কা বিজয় সম্ভব হয়েছে।তৎকালীন আরব সমাজে সুদব্যবস্থা চালু থাকায় একটি শ্রেণি সুদ পরিশোধ করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যেত। আর এক শ্রেণি পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতো। মহানবী (সা.) সুদভিত্তিক অর্থব্যবস্থার মূলোৎপাটন করে কোরআন ও সুন্নাহর আলোকে কল্যাণধর্মী অর্থব্যবস্থা প্রবর্তন করেন। সুদ ছাড়াও তিনি মুনাফাখোরী, মজুতদারি, অপব্যয়, কৃপণতা, প্রতারণা, ভেজাল ব্যবসা প্রভৃতি চিরতরে নিষিদ্ধ করেন। অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.) পাঁচ প্রকার রাজস্ব প্রবর্তন করেন। সেগুলো হলো গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ, আল-ফাই বা যুদ্ধ ছাড়া অর্জিত সম্পদ, জাকাত, যা শতকরা আড়াই টাকা প্রদেয়, জিযইয়া বা অমুসলিমদের নিরাপত্তা কর, উশর বা এক-দশমাংশ। মুসলমানদের ভূমি থেকে বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন ফসলাদি ১০ মণে ১ মণ এবং সেচের মাধ্যমে হলে ২০ মণে ১ মণ নির্ধারিত খাতে প্রদেয়। মহানবী (সা.) অন্ধকার যুগের সব অনিয়ম দূর করে উত্তরাধিকার আইন প্রবর্তন করেন। যার মধ্য দিয়ে মৃতের ছেলেমেয়ে, স্ত্রী, পিতা-মাতা প্রভৃতি ওয়ারিশেরা সম্পত্তিতে অংশীদার হন।মহানবী (সা.) শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সংস্কার সাধন করেন। তিনি প্রচলিত বহু ঈশ্বরবাদ শিক্ষাব্যবস্থার মূলে কুঠারাঘাত করেন এবং সুস্থ ও স্বাভাবিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করেন। আল্লাহ বলেন, 'পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।' শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মহানবী (সা.) বলেন, 'প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞানার্জন করা ফরজ।' (ইবন মাজাহ)মদিনায় হিজরতের পর মহানবী (সা.) মসজিদে নববিসহ অনেক মসজিদ নির্মাণ করেন। ধর্মীয় কার্যাদি সম্পন্ন ও মুসলিম উম্মাহকে সুসংগঠিত করাই ছিল মসজিদ নির্মাণের প্রধান লক্ষ্য। শুধু তা-ই নয়, মুসলমান কর্তৃক যখনই কোনো রাজ্য জয় হতো, তখন প্রথম সেখানে মসজিদ নির্মাণ করা হতো। এভাবেই মসজিদভিত্তিক ধর্মীয় কার্যাবলি সম্প্রসারিত হয়।মহানবী (সা.) মানব ইতিহাসের একজন অনুকরণীয় সফল সংস্কারক। তিনি তাঁর অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে সাহাবিদের সঙ্গে নিয়ে অন্ধকার যুগের গোমড়াহ মানুষগুলোকে যেভাবে পথনির্দেশ দিয়েছেন, ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল। তিনি একাধারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে সংস্কার সাধন করেছেন, তা যুগ যুগ ধরে অমর হয়ে আছে। তাঁর সংস্কারগুলো প্রতিটি রাষ্ট্রনায়ক ও প্রশাসকের অনুকরণীয় আদর্শ।লেখক: ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় | 8 |
রাজধানীতে ৯টি বাসে আগুন দেওয়ার ঘটনায় সাত থানায় এ পর্যন্ত ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানান। ওয়ালিদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থানায় দায়ের করা ১৪ মামলায় আসামি দুই শতাধিক। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩২ জন। এঁদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত ৯টি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে উঠে গানপাউডার বা এজাতীয় বিস্ফোরক দিয়ে আগুন ধরিয়ে দেয়-এ রকম আলামত পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এদিকে, বাসে আগুন দেওয়া ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় ২৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড আদেশ দেন। | 6 |
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় নাজমুল হুদার বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতার শুনানি আগামী ২৪ নভেম্বর। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই তারিখ ধার্য করেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। এরপর আজ সোমবার শুনানির তারিখ ধার্য করা হয়।তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে এস কে সিনহার বিরুদ্ধে এমন অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা।মামলার এজাহারে সে সময় নাজমুল হুদা দাবি করেন, উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা এবং আরও ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।দুদক আইনের ২৮ এর ২ ধারায় বলা হয়েছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন আর সেটি যদি তদন্তে বেরিয়ে আসে, তাহলে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে মামলা করা যাবে। এই মামলাটি ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে তেমন একটি মামলা। | 6 |
টুইটারের 'চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)' পরাগ আগারওয়ালের লম্বা পোস্টের তলায় কী প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক! তা নিয়েই এখন আলোচনা চলছে নেটমাধ্যমে। কীভাবে নিজেদের আরও ত্রুটিমুক্ত করা যায়, তার খানিক আভাস দিয়ে লম্বা একটি পোস্ট (থ্রেড) করেছিলেন পরাগ। সেই পোস্টের তলায় কোথাও ইলন লিখলেন, "আপনারা কি আদৌ ভুয়া প্রোফাইল ধরা শুরু করেছেন?" আর সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এল পরাগের মন্তব্যের প্রেক্ষিতে ইলনের দেওয়া একটি ইমোজি। যাকে নেটমাধ্যমের পরিভাষায় 'পাইল অব পু' নামেই চেনে সবাই। তেমনই পরাগের একটি গুরুগম্ভীর এবং আপাতভাবে গুরুত্বপূর্ণ পোস্টের তলায় ইলন একটি প্রতিক্রিয়া ব্যবহার করেছেন। যা নেটমাধ্যমে 'পাইল অব পু' নামে পরিচিত। সাধারণত কোনও বিষয়ে বিরক্তি বোঝাতে এই প্রতিক্রিয়া দেওয়ার চল রয়েছে। প্রসঙ্গত, টুইটারে ঠিক কত ভুয়া তথা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট আছে, তার সংখ্যা নিয়ে সংশয়ের জেরেই আপাতত থমকে আছে চার হাজার চারশ' কোটি ডলারের বিনিময়ে ইলনের টুইটার কিনে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া। ইলন চান, টুইটারে যেন নেটিজেনদের মত প্রকাশের অধিকার রক্ষিত হয়। কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা ভুয়া এবং স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট সেই পথে বাধা। পরাগ এই প্রসঙ্গেই নিজেদের যুক্তি জানাচ্ছিলেন টুইটারে। এতে প্রথমে ভুয়া ব্যবহারকারীদের চিহ্নিত করা এবং তাদের বাতিল করার প্রসঙ্গে টুইটারের নীতি স্পষ্ট করছিলেন তিনি। সেখানেই এক জায়গায় ইলন প্রশ্ন করছেন, টুইটার কি আদৌ ভুয়া অ্যাকাউন্টের খোঁজ শুরু করেছে? তার পরই একই পোস্টের অন্য একটি জায়গায় পরাগের যুক্তিজালের প্রেক্ষিতে ইলন পোস্ট করেছেন 'পাইল অব পু'! যা দেখে অবাক নেটবিশ্ব। এরপর পর্যবেক্ষকদের প্রশ্ন- ইলন কি সত্যিই টুইটার কিনতে আর আগ্রহী? নাকি ভুয়া অ্যাকাউন্টের দোহাই দিয়ে মূলত দাম আরও খানিকটা কমিয়ে নেওয়ার ফন্দি এঁটেছেন? সূত্র: ফরচুন, দ্য ভার্জ বিডি প্রতিদিন/কালাম | 11 |
চাকরির বিজ্ঞপ্তি, মেডিকেল কেস নিয়ে আলোচনা, ক্লিনিকে ডিউটি খোঁজাসহ চিকিৎসকদের নিত্যপ্রয়োজনীয় পেশাগত বিষয়ের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফ্রন্টলাইনারস প্রি-সিড পর্যায়ে প্রথম বিনিয়োগ পেয়েছে। আট কর্মী নিয়ে পথ চলা মেডিকেল স্টার্টআপটি তাদের সেবাগুলোর উন্নয়ন ও বিকাশ নিয়ে বর্তমানে কাজ করছে। মুঠোফোন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এসব সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান রহমানের মতে, এই বিনিয়োগ দেশের চিকিৎসকদের জন্য তাদের ডিজিটাল পরিষেবা সম্প্রসারণে সহায়তা করবে। 'দেশের ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলোকে নেটওয়ার্কিং অ্যাপের আওতায় এনে তাঁদের জীবনকে সহজ করতেই ফ্রন্টলাইনারস অ্যাপের শুরু'-বললেন সালমান রহমান। ফ্রন্টলাইনারস তাদের প্রথম বিনিয়োগের পরিমাণ প্রকাশ করেনি। কেবল চিকিৎসকদের জন্য এমন ডিজিটাল সেবা খুব একটা নেই বলে জানালেন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান। তাঁর মতে, 'এই করোনা অতিমারির সময় আমরা আমাদের ফ্রন্টলাইনারদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখেছি। তাঁদের পেশাগত জীবনকে সহজ করার জন্যই ফ্রন্টলাইনারস কাজ করছে।' চিকিৎসক, বিশেষ করে নবীন চিকিৎসকদের দেশের হেলথ নেটওয়ার্কের সঙ্গে সঠিকভাবে যুক্ত করতে পারলে তা শেষ পর্যন্ত স্বাস্থ্যসেবাকেই উন্নত করবে বলে দাবি করেন শফিকুল। ফ্রন্টলাইনারসের প্রি-সিড পর্যায়ে বিনিয়োগে নেতৃত্ব দিয়েছেন ডব্লিউপি ডেভেলপার, এআরকমের প্রতিষ্ঠাতা ও এনজেল বিনিয়োগকারী এম আসিফ রহমান। ফ্রন্টলাইনারস টেকনোলজিসে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের স্বাস্থ্যসেবাকে ক্রমাগত উন্নত করার জন্য, চিকিৎসক, বিশেষ করে তরুণ চিকিৎসকদের জন্য স্মার্ট ও ডিজিটাল সেবা প্রদানকারী কোনো উদ্যোগের অনেক প্রয়োজন।' চিকিৎসকদের প্রয়োজনমাফিক ডিজিটাল সেবা প্রদান করে ফ্রন্টলাইনারস এ ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তিনি আশা করেন। অন্য বিনিয়োগকারীদের মধ্যে ডব্লিউপি ডেভেলপারের প্রধান নির্বাহী নাজমুল হাসান মনে করেন, 'পরিকল্পনামাফিক এগোতে পারলে ভবিষ্যতে এটি ডাক্তারদের জন্য একটি সুপার অ্যাপে পরিণত হবে।' কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফ্রন্টলাইনারস নেটওয়ার্ককে মানবিক ও কার্যকর করার জন্য বিনিয়োগের অর্থ কাজে লাগানো হবে। এ তথ্য জানিয়ে প্রতিষ্ঠানের তৃতীয় সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কারিগরি কর্মকর্তা বাশার ভূঁইয়ার ধারণা, অভিজ্ঞ চিকিৎসকদের জটিল কেসগুলোর তথ্য ও উপাত্ত তরুণ চিকিৎসকের কাজে সহজে তুলে ধরা গেলে সেটি তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এ নেটওয়ার্কের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়েরও একটি সহজ মাধ্যম গড়ে উঠবে বলে তিন সহপ্রতিষ্ঠাতা আশা প্রকাশ করেন। | 0 |
বেঁচে থাকলে ৩৫-এ পা দিতেন সুশান্ত সিং রাজপুত। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই সময়টাতে ভাল কিছু সিনেমাও উপহার দিতেন জনপ্রিয় প্রয়াত এ অভিনেতা। যে মহাকাশকে নিজের ছাঁদ থেকে টেলিস্কোপের মাধ্যমে দেখতেন প্রতিরাতে, সে মহাকাশে যাওয়ার প্রস্তুতিও হয়তো নিতেন। কিন্তু সেসব আশায় গুড়েবালি পড়লো অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুতে। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আজ জন্মদিন। হত্যা নাকি আত্মহত্যা সব আলোচনার পর চরম সত্য হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটি অকাল মৃত্যু। শোকে কাতর ভক্তরা অভিনেতাকে স্মরণ করছেন জন্মদিনে। মৃত্যুর পর শোকগাঁথা প্রথম জন্মদিন আজ। হয়তো বেঁচে থাকলে ঘটাকরে গোটা বলিউড কাঁপিয়ে নিজের জন্মদিন পালন করতেন এই মেধাবী অভিনেতা। কিন্তু গতবছরের ১৪ জুন সব সম্ভাবনাই তছনছ করে পরলোকে চলে গিয়েছেন তিনি। বছর গড়াতে চললেও পরিবার, অনুরাগীরা তার এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। পরিবার-পরিজনের কাছে এখন তার স্মৃতিটুকুই সম্বল। সেই স্মৃতিটুকু অক্ষয় করে রাখতে এবার সুশান্তের জন্মদিনে সাড়ে ২২ লক্ষ টাকার বৃত্তি ঘোষণা করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি। | 2 |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সকাল থেকেই। এ নিয়ে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড, শহীদ মিনার, কার্জন হল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, কার্জন হল, পলাশী, শহীদ মিনার, ফুলার রোডে ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁদের হাতে বাঁশ, লোহা, হকিস্টিক, রামদা দেখা যায়। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা চানখাঁরপুল, বকশিবাজার, আনন্দবাজার, মেডিকেলের দিকে অবস্থান নিয়েছেন। এই এলাকায় সাধারণ শিক্ষার্থীদের অবস্থানও নেই। কার্জন হল অংশে বিশ্ববিদ্যালয়ের যেসব বাস পার্কিংয়ে রাখা হতো, সেগুলো স্থানান্তরিত করে মল চত্বরে রাখা হয়েছে।এ বিষয়ে আহসান হাবীব নামে পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'সকালে ক্লাস করতে এসে দেখি ছাত্রলীগ-ছাত্রদল মারমুখী অবস্থানে রয়েছে। পরে সাড়ে ৯টার দিকে সংঘর্ষের কথা শুনতে পাই। পরে তা সারা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এখন আমরা আতঙ্কগ্রস্ত আছি। ক্যাম্পাসে হাঁটাচলা করতে পারছি না ভয়ে। আমরা ক্লাস থেকে বের হতেও ভয় পাচ্ছি।'ক্যাম্পাসে হামলার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংঘর্ষের বিষয়ে জানেন না বলে জানান। তিনি বলেন, 'এ ধরনের কোনো ঘটনার বিষয় আমার জানা নেই। আমি প্রক্টরকে বলে দিচ্ছি। তিনি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।' এদিকে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে একাধিকবার কল দিয়ে এবং তার দপ্তরে গিয়েও পাওয়া যায়নি।ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, ছাত্রদলের প্রায় ২০ জন নেতাকর্মীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দু-একজন রক্তাক্ত অবস্থায় ছিলেন।সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল-সমাবেশও করেছেন। তবে টিএসসির পাদদেশে ছাত্রদলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ উঠেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে।ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, সেই অভিযোগের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দিকে যাচ্ছিলেন তাঁরা। ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় শহীদ মিনার এলাকায় কিছু লোক তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর থেকেই ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।হামলায় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন, ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়ক এজাজুল কবির জুয়েল, জগন্নাথ হলের সাবেক আহ্বায়ক ও ঢাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব মজুমদার, আহ্বায়ক সদস্য মানসুরা আলমসহ ৩০ জন নেতা কর্মী আহত হন বলে দাবি করেন সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক সদস্য আনিসুর রহমান অনিক।সংঘর্ষ সম্পর্কিত পড়ুন:মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি পদ নিয়ে সংঘর্ষশহীদ মিনার এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষপটুয়াখালীতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষবিয়েবাড়িতে খাবার কম, সংঘর্ষে আহত ১০ | 6 |
সবুজের বৃত্তে রক্ত লাল সূর্যের এক পতাকা। একটি স্বাধীন ভূখণ্ডে এটি ছাড়া গর্ব আর অহংকার করার মতো উল্লেখযোগ্য কীই-বা ছিল! অর্থ-বিত্তহীন একটি মানচিত্রে রাস্তাঘাট, পুল-কালভার্ট বলতে যা ছিল, সবই বিধ্বস্ত। একটি নতুন দেশের টানাটানির সংসারে, বিদেশি সহায়তা ও ঋণের টাকায় কিছু কিছু কাজ শুরু হলো। ওই ৫০ বছর আগে, ওই মাটির রাস্তা, ভাঙা সেতুর চিত্র দেখে কার ভাবনায় এসেছিল যে নদীমাতৃক এই দেশের আনাচকানাচে বাঁশের সাঁকোর জায়গায় স্থান করে নেবে হাজার হাজার পুল-কালভার্ট-সেতু? কখনো কি ভাবনায় ছিল যে মাটির রাস্তাগুলো ক্রমেই পাকা রাস্তায় রূপান্তর হবে?দেশজুড়ে এখন শতসহস্র পাকা সেতু, হাজার কিলোমিটার সড়কের বিস্তৃত নেটওয়ার্ক। তখনো কেউ সাহস করে ভাবতে পারেনি যে পদ্মার মতো খরস্রোতা বিশাল নদীতে অনিন্দ্যসুন্দর এক সেতুর অবয়ব ফুটে উঠবে! একসময়ের স্বপ্ন এখন বাস্তব। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের যে কয়টি বিষয় সবচেয়ে গর্ব আর অহংকারের জায়গা দখল করেছে, সেটিই পদ্মা সেতু। এখন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ আর জীবন-জীবিকার অনন্য প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটিয়েছে পদ্মা সেতু। কখনো যা ছিল বাংলাদেশের মানুষের কাছে রূপকথা, তাই এখন বাস্তব!তবে স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের প্রাক্কালে পদ্মা সেতুর কাঠামোতে যখন কালো বিটুমিন লাগছে, তখন থেকে অন্তত এক যুগ আগেও পদ্মা সেতু দুলছিল অলীক স্বপ্ন, বিতর্ক আর অনিশ্চয়তার দোলাচলে। দাতা সংস্থা বিশ্বব্যাংক, জাইকা, এডিবি, আইডিবির টাকায় সেতুটি তৈরি হবে-এই ছিল সিদ্ধান্ত। আকস্মিক প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশ নিয়ে কুৎসা রটনা। পিছিয়ে যায় বিশ্বব্যাংক। মাসের পর মাস সমালোচনা, বিতর্কের চূড়ান্ত মঞ্চায়ন। কাঠগড়ায় বাংলাদেশ। অনিশ্চিত হয়ে পড়ল পদ্মা সেতুর ভাগ্য। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা ও উপদেষ্টাকে অভিযুক্ত করা হলো। কানাডার কোর্টে চলতে থাকল মামলা। একদিকে তদন্ত, অন্যদিকে বিশ্বব্যাংককে না বলে দিয়ে নিজের টাকায় পদ্মা সেতু তৈরির আয়োজন করতে থাকল বাংলাদেশ। একসময় মামলায় দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। বাংলাদেশও আর পেছনে ফিরে তাকায়নি। প্রমত্তা পদ্মার উত্তাল ঢেউ ফুঁড়ে একে একে মাথা তুলে দাঁড়াতে থাকল পদ্মা সেতুর খুঁটি। গাড়ি নিয়ে এপার-ওপার করা এখন শুধু সময়ের অপেক্ষা।এখন পদ্মা সেতুকে যতটা না লোহা আর পাথরের অবয়ব ভাবা হচ্ছে, তারচেয়ে বেশি মনে করা হচ্ছে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে। একসময় যে দেশের এক বছরের রাজস্ব আয় ছিল মাত্র কয়েক শ কোটি টাকা, সেই দেশটি একটিমাত্র সেতু বানাতেই খরচ করতে পারছে প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি অর্থ-এটাও বাস্তবতা। যে দেশে বিস্তর প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সেই দেশটি কীভাবে বিশ্বের অন্যতম একটি জটিল সেতু বানানোর কাজে হাত দিতে পারে-এটিও বিস্ময়কর।জানা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হচ্ছে ইতিহাসের একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু।খোঁজ নিয়ে জানা যায়, নির্মাণস্থল মুন্সিগঞ্জ জেলার মাওয়া, মাদারীপুর জেলার শিবচর ও শরীয়তপুর জেলার জাজিরায় উৎসবের আমেজে চলছে সেতুর কাজ। সরকারের পরিকল্পনামাফিক ২০২২ সালের জুনেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা। সেতু ঘিরে দক্ষিণ জনপদের আর্থসামাজিক অবস্থা আমূল বদলে যাওয়ার উপলক্ষ তৈরি হয়েছে। বলা হচ্ছে দেশের জিডিপিতে বাড়তি ১ শতাংশ যোগ হবে শুধু এই সেতুর কারণে।এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'একসময় বাংলাদেশকে কেউ মূল্যায়ন করেনি। অনেকে মনে করেছিল বাংলাদেশ এ সেতু বানাতে পারবে না। কারিগরি দিক থেকে বিশ্বের অন্যতম জটিল এই সেতু বাংলাদেশের একমাত্র জটিল প্রকল্প। আর্থিকভাবে এ সেতু বাংলাদেশ বানাতে সক্ষম-এটা অনেকে ভাবেননি। আমাদের টাকায় করব, এটাও অনেকের ধারণায় ছিল না। এটা এখন বাস্তব। এতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। এটা আমাদের অহংকার ও গর্ব করার মতো একটি স্থাপনা। আমি মনে করি, স্বাধীনতার ৫০ বছরে এ রকম বড় কাজ বাংলাদেশে কমই হয়েছে। এটি আর কিছুর সঙ্গেই তুলনীয় নয়।' | 6 |
বাংলাদেশের সুরকার ও সংগীতকার বিনোদ রায়ের সুর-সংগীতে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা। 'রয়েছো কত দূরে' শিরোনামের গানটি লিখেছেন মইনুল হক মঈন। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি করেছেন বলে জানিয়েছেন বিনোদ রায়। ৩ নভেম্বর কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে আরেক প্রথিতযশা শিল্পী ঊষা উত্থুপের 'ভাইব্রেশন' স্টুডিওতে।গানের কাজে বিনোদ রায় এখন আছেন কলকাতায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, ভয়েজ রেকর্ডিং শেষে গানটির মূল অডিও নিয়ে ৮ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এখানে গানের মিক্স মাস্টারিং শেষে সুরের পিয়াসী নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।বিনোদ রায় বলেন, 'আমার প্রিয় শিল্পীদের একজন শুভমিতা। তিনি আমার সুর-সংগীতে গেয়েছেন, এটা আমার বড় প্রাপ্তি। আমি যতটা আশা করেছিলাম, তিনি ততটাই ভালো গেয়েছেন।'শুভমিতা বলেন, 'বিনোদ রায়ের সুর-সংগীত শুনলেই বোঝা যায় তিনি গানের মানুষ। দারুণ কাজ করেন। আমার জন্য যে গানটি বেঁধেছেন, খুব ভালো লেগেছে আমার। বলতে পারেন তৃপ্তি নিয়ে গেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।' | 6 |
প্রায় দেড় মাস ধরে খোঁজ মিলছে না পুলিশের উপ-পরির্দশক (এসআই) আনোয়ার হোসেনের। স্বামীকে ফিরে পেতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদর হস্তক্ষেপ এবং গণমাধ্যমের সহায়তা কামনা করেছেন আনোয়ারের স্ত্রী নাজমা সুলতানা। এসআই আনোয়ার বরিশাল সদরের কাউনিয়া থানায় কর্মরত ছিলেন। পরে তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়। নাজমা সুলতানা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় দুই সন্তানের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। নাজমা বলেন, "বড় ছেলে আয়াতুল্লাহ (১৩) বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণি এবং ছোট ছেলে আলী নওয়াজ (১০) বরিশালের একে সিরাজী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। কিন্তু বাবা নিখোঁজ থাকায় তাদের পড়াশোনাও এখন বন্ধের পথে।" তিনি জানান, আর্থিক সমস্যার কারণে বরিশাল নগরীর ভাড়া বাসা ছেড়ে দিয়ে সন্তানদের নিয়ে পটুয়াখালীর সবুজবাগ এলাকায় আনোয়ারের গ্রামের বাড়িতে চলে আসতে হয়েছে তাকে। নাজমা জানান, গত বছরের ২৭ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বরিশাল নগরীর কাউনিয়া থানার এসআই আনোয়ার হোসেন। এরপর আরও কিছু জটিল রোগে আক্রান্ত হলে ডাক্তারর পরামর্শে চিকিৎসাধীন ছিলেন আনোয়ার। এরই মধ্যে, এ বছরের ১ জানুয়ারি কাউনিয়া থানা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় বদলি করা হয় তাকে। আনোয়ার হোসেন বদলির আদেশের বাতিল চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে তৎকালীন পুলিশ কমিশনারের কাছে আবেদন করলে, কমিশনার রাগ করেন। এ ঘটনায় আনোয়ারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরে, তিনি বাঘাইছড়ি থানায় যোগদান করলেও মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। নাজমা আরও জানান, রাঙ্গামাটির পুলিশ সুপার গত ১৭ আগস্ট আনোয়ারকে কুমিল্লা জেলায় বদলির ছাড়পত্র দেন। সেখান থেকে ২১ আগস্ট কাউনিয়ার ভাড়া বাসায় আসেন আনোয়ার। ২৬ আগস্ট বিকেল ৪টার দিকে ছেলেদের নিয়ে কোচিং থেকে বাসায় আসার পর স্বামীকে আর দেখতে পাননি নাজমা। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও স্বামীর কোনো সন্ধান না পেয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। এ বিষয়ে বরিশাল কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, নিখোঁজ এসআই আনোয়ারকে খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। | 6 |
ইসরায়েলের একটি আপিল আদালত গতকাল বুধবার একজন ম্যাজিস্ট্রেটের আদেশকে খারিজ করে দিয়ে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাজিস্ট্রেট আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে ফিলিস্তিনিদের ক্ষোভ উসকে দিয়েছিলেন।আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিরা তাঁদের প্রাচীন প্রার্থনালয় হিসেবে বিশেষ শ্রদ্ধা করে। কয়েক দশকের 'স্থিতাবস্থার' অংশ হিসেবে ইহুদিরা প্রার্থনা থেকে বিরত থাকবে-এমন শর্তে আল আকসা প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল ইসরায়েলিদের। কিন্তু পবিত্র এ প্রাঙ্গণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। প্রার্থনালয়টি জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত।এর আগে তিনজন ইহুদি যুবক আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করলে পুলিশ তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলে। পরে তারা জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের এ ধরনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। এরপর আদালত রায় দেয় যে তাদের কর্মকাণ্ড শান্তি লঙ্ঘন করেনি।আদালতের এমন রায়ের প্রতিবাদ করেন ফিলিস্তিনিরা। অন্যদিকে স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দেয় ইসরায়েল।এরপর ওই রায়ের বিরুদ্ধে গত বুধবার জেরুজালেম জেলা আদালতে আবেদন করে রাষ্ট্র। দিনভর আলোচনার পর বিচারক এইনাত আভমান-মোলের তাঁর আদেশে বলেন, 'টেম্পল মাউন্টের বিশেষ সংবেদনশীলতা নিয়ে বাড়াবাড়ি হতে পারে না।' আল আকসাকে হিব্রু ভাষায় টেম্পল মাউন্ট বলা হয়।বিচারক আরও বলেন, 'সেখানে ইহুদি প্রার্থনার অধিকার 'নিরঙ্কুশ' নয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার মতো অন্যান্য স্বার্থকে এড়িয়ে যাওয়া উচিত হবে না।'রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আসামিদের আইনজীবী নাতি রম বলেছেন, 'এটি অদ্ভুত এবং দুঃখজনক যে এই একুশ শতকে একটি ইহুদি ও গণতান্ত্রিক দেশে ইহুদিদের মৌলিক মানবাধিকার এভাবে ক্ষতিগ্রস্ত হবে।'এ বছর ইহুদিদের পাসওভার উৎসব এবং মুসলিমদের রমজান একই সময়ে পড়েছিল। ফলে ইহুদিরে উপস্থিতি বেড়েছিল আল আকসা প্রাঙ্গণে। এতে ফিলিস্তিনের মধ্যে অস্বস্তি বাড়ে এবং দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এখানে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অংশীদার হিসেবে আল আকসার অভিভাবকের দায়িত্ব পালন করছে জর্ডান। তারাও উদ্বেগ প্রকাশ করেছে।আগামী ২৯ মে জেরুজালেম দখলের বর্ষপূতি উপলক্ষে ইসরায়েলিদের পতাকা পদযাত্রার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে প্রতি বছরই উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালের ২৯ মে জেরুজালেম দখল করেছিল ইসরায়েল।এদিকে মার্কিন দূতাবাস এক নির্দেশনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা কেউই ওল্ড সিটিতে প্রবেশ করতে পারবে না। | 3 |
করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষের পিঠ ঠেকে যাচ্ছে দেয়ালে। ঘরে খাবার নেই, হাতে টাকা নেই। তাই লকডাউন ভেঙে তারা বেরুচ্ছে রাস্তায়। ত্রাণের জন্য করছে ছুটাছুটি। সরকার ও স্থানীয়ভাবে যেসব ত্রাণ দেয়া হচ্ছে তাও পর্যাপ্ত নয়। তাছাড়া বিতরণও হচ্ছে না সমভাবে। এতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। খাবারের জন্য তাদের হাহাকার বাড়ছে। দু'দিন আগে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি জরিপে বলা হয়েছে, দেশের শতকরা ১৪ ভাগ মানুষের ঘরে খাবার নেই। ২৯ শতাংশের ঘরে আছে ১ থেকে ৩ দিনের খাবার। সরকারি ছুটি বা সামাজিক দূরত্বের কারণে ৭২ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন বা তাঁদের কাজ কমে গেছে। ৮ শতাংশ মানুষের কাজ থাকলেও এখনো তারা বেতন পাননি। এমন পরিস্থিতির মধ্যে অনেক স্থানে ত্রাণ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেককে। অনেক এলাকায় চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ কম থাকায় বিতরণ করার সাহস পাচ্ছেন না অনেকে। আবার কোথাও কোথাও ত্রাণ কেড়েও নেয়া হচ্ছে। রবিবার (১২ এপ্রিল) এমন ঘটনা ঘটেছে জামালপুরে। দুপুরে কর্মহীন মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ নিয়ে বানিয়া বাজার স্কুলের দিকে যাচ্ছিলো একটি ট্রাক। মিয়াবাড়ি পৌঁছলে ট্রাকটি থামিয়ে দেয় শত শত ক্ষুধার্ত মানুষ। এরপর ট্রাকে থাকা চাল, ডাল, আলুসহ ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেয়। এ সময় ত্রাণ বিতরণ করতে যাওয়া কর্মীরা হাল ছেড়ে দেন। আর অসহায়ের মতো তাকিয়ে থাকেন পুলিশ সদস্যরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে এলাকার অসংখ্য মানুষ। তারা ঠিকমতো খাবার পাচ্ছে না। কোনো জমানো অর্থও নেই। খাবারের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের তরফ থেকে কোনো ত্রাণ তাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেনি। তাই বাধ্য হয়েই ত্রাণের মালামাল তারা ছিনিয়ে নিয়েছেন। এমন ঘটনা শুধু জামালপুরেই নয়, অনেক এলাকায় দেখা গেছে। ক্ষুধার্ত মানুষেরা অর্থ আর খাবারের জন্য রাস্তায় নেমে এসেছে। লকডাউনের নিয়ম ভেঙে তারা ঘরের বাইরে এসেছেন। | 6 |
সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের যে গুণ সবচেয়ে প্রশংসনীয় ও বিরল ছিল, সেটা হলো তাঁর সাহস। প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনায় তাঁকে এভাবে মূল্যায়ন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সাহস না থাকলে ব্যক্তির অন্য সব গুণ দাঁড়াতে পারে না। সেগুলো ভেঙে পড়ে, নত হয়। সৈয়দ আবুল মকসুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'বহুমাত্রিক সৈয়দ আবুল মকসুদ' শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সভার আয়োজন করে সৈয়দ আবুল মকসুদ স্মৃতি সংসদ। আবুল মকসুদ সাহসিকতাকে অন্যের মধ্যে সংক্রমিত করতেন উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, 'আজ আমরা যে সমাজে বাস করি, সেখানে ভয় এত প্রবল, আতঙ্ক এত বিস্তৃত যে আমরা স্পষ্ট করে কথা বলতে পারি না, লিখতে পারি না। আমাদের কলম থেমে যায়। সেখানে আবুল মকসুদ সাহস নিয়ে চলেছেন।' আবুল মকসুদকে আমৃত্যু লড়াকু সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন বলে অভিহিত করেন বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, আবুল মকসুদ কখনো বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপ মেনে নিতে পারেননি। নির্বাচন কমিশনসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান একে একে ধ্বংসের দিকে যাবে, এটা তিনি মেনে নিতে পারেননি। মুক্তিযুদ্ধের চেতনা থেকে বহুদূরে সরে যাওয়াও তিনি মেনে নিতে পারেননি। মানুষের বাক্স্বাধীনতা হরণ ও তাঁকে নির্যাতনের দিকে ঠেলে দেওয়ার যে ব্যবস্থা চালু হয়েছে, তার বিরুদ্ধে প্রচণ্ডভাবে তিনি ক্ষুব্ধ ছিলেন। এ জন্য আবুল মকসুদ সংগ্রাম করে গেছেন লেখা, কাজ, পোশাকের মধ্য দিয়ে। প্রসঙ্গত, ২০০৩ সালে ইরাকে ইঙ্গ-মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ঘোষণা দিয়ে পশ্চিমা পোশাক বর্জন করেন সৈয়দ আবুল মকসুদ। সেলাইবিহীন দুই প্রস্ত থান কাপড় শরীরে জড়িয়ে রাখতেন তিনি। আমৃত্যু এ পোশাকেই ছিলেন। অনেকে আদর্শের কথা বললেও কাজের ক্ষেত্রে তা দেখা যায় না। কিন্তু সৈয়দ আবুল মকসুদ যা বলতেন, তার চর্চাও করতেন বলে উল্লেখ করেন শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, 'তাঁর চারিত্রিক অখণ্ডতা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। চারিত্রিক অখণ্ডতা সেই গুণ, যার কারণে একজন মানুষ তাঁর শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে পারেন। যেকোনো প্রতিবাদে অংশ নিতে পারেন, যেকোনো শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারেন। আবুল মকসুদকে আরও ঘনিষ্ঠভাবে পড়তে হবে। শুধু পড়লেই হবে না, তাঁর মতো চারিত্রিক অখণ্ডতা বজায় রাখতে হবে।' লেখক, গবেষক মফিদুল হক বলেন, সমাজের যত বড় রকমের সংকট, প্রায় সবখানেই সৈয়দ আবুল মকসুদকে দেখা গেছে। তিনি সামনের কাতারে থাকা মানুষ ছিলেন। বহু মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছেন তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ। তিনি বলেন, 'এক বছর হলো আব্বা চলে গেছেন। এ দিনটি আমাদের কাছে অত্যন্ত কষ্টের। আব্বার পরিবারের সদস্য কেবল আমরা ছিলাম না, অনেক কৃষক-শ্রমিকও তাঁর পরিবারের সদস্য ছিলেন।' আলোচনা সভা সঞ্চালনা করেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও কথা বলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ব্যারিস্টার ওমর ফারুক, শরিফুল হাসান, আলমগীর কবির ও ইমরান মাহফুজ। | 6 |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (৫ অক্টোবর)। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে। আজ থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে। আদালত ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন গত ১৫ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। | 6 |
ভারতে রাজনীতির ময়দানে কংগ্রেস নেতা-সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুকে নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা আর তারই মধ্যে এবার সিধুর কাটা মাথার দাম ৫ লাখ রুপি ঘোষণা গেছে উগ্র হিন্দুবাদী দল বজরং দল পাকিস্তান সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন এবং ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানে উপস্থিত থাকার জন্য এমন ঘোষণা বলে জানা গেছে পাকিস্তানের সেনা প্রধানকে কোলাকুলিতে ভারতীয় রাজ্য পাঞ্জবের কংগ্রেস সরকারের মন্ত্রী ও ক্রীড়াবিদ সিধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও দায়ের হয় বলে জানা গেছে বিহারের মুজফফরপুর আদালতে অভিযোগ করা হয়েছে জানা গেছে, সুধুর ওঝা নামে এক আইনজীবী এই অভিযোগটি করেছেন তিনি জানান, সিধুর আচরণ দেশবাসীকে আহত করেছে জানা যায়, আদালতে মামলাটি গৃহীত হয়েছে আগামী সপ্তাহে মামলার শুনানি হবে ইমরান খানের পাকিস্তান প্রধানমন্ত্রী পদে শপথের সময় পাকিস্তান সেনা প্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেন সিধু এমনকী তাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে তাকে বসতে দেখা যায় ভারতে এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয় অনেকে সিধুর গায়ে 'পাকিস্তান প্রেমী' লেবেল সেঁটে তাকে ইসলামাবাদে পাঠিয়ে দেয়ার দাবি জানান এক বিজেপি মোর্চা নেতা সিধুকে সর্বোচ্চ শাস্তিদানের দাবি জানান সিধুকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেসও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানান, পাকিস্তান সেনা প্রধানকে জড়িয়ে ধরার ঘটনাকে তিনিও সমর্থন করেন না এই ভাবে দলের ভিতর ও বাইরে সমালোচিত হয়ে ব্যাকফুটে সাবেক এই ক্রিকেটারও আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ''কেউ (বাজওয়া) যদি আমার দিকে এগিয়ে এসে বলে, আমরা একই সংস্কৃতির বাসিন্দা এবং গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্ব উপলক্ষে করতরপুর সীমান্ত খুলে দেয়া হবে, তাহলে আমার কী করা উচিত ছিল?'' | 12 |
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জনে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ হাজার ১৭০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭টি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জনে। | 4 |
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বৃহস্পতি এখন তুঙ্গে। শাহিদ কাপুরের বিপরীতে সম্প্রতি মুক্তি পাওয়া 'কবির সিং' ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। তবে এ সিনেমার সাফল্যের রেশ না কাটতেই নতুন ছবির ঘোষণা দিলেন কিয়ারা। এবার ক্যাপ্টেন বিক্রম বাতরার বায়োপিক 'শেরশাহ'তে দেখা যাবে তাকে। ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত কারগিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাতরার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে বিক্রমের প্রেমিকার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে কিয়ারা বলেন, অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের জন্য সবসময় মুখিয়ে থাকি। এ জন্য আমাকে লোভীও বলতে পারেন। তবে সবসময় প্রধান চরিত্রে অভিনয় করতে হবে, এমনটা নয়। শুধু মোহনীয় তারকা হওয়ার জন্য আমি কাজ করতে চাই না। তিনি আরও বলেন, 'ক্যাপ্টেন বিক্রম বাতরার বায়োপিকে কাজ করছি। সিনেমার চিত্রনাট্যে বিক্রমের প্রেমের গল্প বেশ গুরুত্ব সহকারে থাকবে। এই সিনেমার অংশ হতে পেরে আমি গর্বিত।' প্রসঙ্গত, ২০১৪ সালে 'ফাগলি' সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কিয়ারা। এরপর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' সিনেমায় অভিনয়ের মাধ্যমেই মূলত পাদপ্রদীপের আলোয় আসেন তিনি। চলতি বছর এ অভিনেত্রীর 'গুড নিউজ' ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এতে দিলজিতের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়াও সিনেমাটিতে রয়েছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। রাজ মেহতা পরিচালিত ছবিটি মুক্তি পাবে এ বছরের ২৭ ডিসেম্বর। | 2 |
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ করে বলেছেন, 'এবার খেলা শেষ হবে মমতাদি। এখন আর চণ্ডীপাঠ করে কী হবে? এত দিন কী করেছেন আপনি? সময় চলে যাওয়ার পর চণ্ডীপাঠ করে কোনো লাভ হবে না। তৃণমূলকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলার মানুষ।' ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার কোতলপুরে আজ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে জেপি নাড্ডা এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, 'এবারই হবে এই বাংলার আসল পরিবর্তন। ক্ষমতায় আসবে বিজেপি। এই বাংলায় আয়ুষ্মান ভারত চালু হবে। চালু হবে কৃষাণ সম্মাননিধি প্রকল্প। বাংলায় আসবে গণতন্ত্র।' ভয়মুক্ত বাংলা গড়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান নাড্ডা। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় আজ মঙ্গলবার বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'এই বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের গুন্ডাদের বেছে বেছে মারা হবে। তৃণমূলের হাতে আর মাত্র ৪৫ দিন সময় রয়েছে। ২ মের পর তৃণমূলের বিদায় নিশ্চিত।' বলরামপুর বিধানসভার বিজেপির প্রার্থী বানেশ্বর মাহাতোর সমর্থনে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার ছাতনায় তৃণমূল আয়োজিত এক নির্বাচনী জনসভায় বলেছেন, 'সিপিএম থেকে আসা কিছু গুন্ডা আমাদের দলে ছিল। ছিল কিছু মীরজাফর, বিশ্বাসঘাতক। তাদের তাড়ানোর আগেই ওরা চলে গেছে। আমি বেঁচে গেছি। তাই তৃণমূল এখন মানুষের দল হয়েছে।' মমতা আরও বলেন, 'বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা দাঙ্গা লাগায়, লুট করে, গুন্ডামি করে। টাকার ভান্ডার নিয়ে ঘুরে বেড়ায়। ওরা নোটবন্দী করে মানুষের টাকা লুট করেছে। লুট করেছে কোটি কোটি টাকা। সেই টাকার হিসাব নেই। ভোটে জেতার জন্য ওরা সেই টাকা নিয়ে মাঠে নেমেছে।' এ সময় বাংলার মানুষকে ক্ষমতায় আসতে দেওয়ার আহ্বান জানান মমতা। | 3 |
নাটোরের গুরুদাসপুরে রসুন তুলতে শুরু করেছেন কৃষকেরা। ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ চাষিরা।গুরুদাসপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে। প্রতি বিঘায় খরচ হচ্ছে বীজ বাবদ ১২ হাজার, সার-কীটনাশক বাবদ ১৪ হাজার, শ্রমিক খরচ ১০ হাজার ও সেচ বাবদ ৬ হাজার টাকা। এ ছাড়া ক্ষুদ্র বর্গাচাষিরা প্রতি বিঘা জমি ১২ থেকে ১৪ হাজার টাকায় বর্গা (লিজ) নিয়ে অধিক খরচে রসুন আবাদ করেছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রসুনের ন্যায্যমূল্য না পেলেও কৃষি উপকরণের দাম বাড়ায় বিগত বছরগুলোর তুলনায় রসুনে উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ। ফলে চলতি মৌসুমে রসুন চাষে প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। তা ছাড়া বীজ, সার, কীটনাশক, সেচ, নিড়ানি, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এ বছর রসুন চাষে প্রতি বিঘায় ৬-৭ হাজার টাকা বেশি খরচ হয়েছে।উপজেলার চিতলাপাড়া গ্রামের কৃষক আবু রায়হান বলেন, 'এবার সাত বিঘা জমিতে রসুন চাষ করেছি। বিঘাপ্রতি বীজ, সার কীটনাশক, সেচ, শ্রমিক খরচ ও নিড়ানিসহ বিঘায় মোট ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় হয়েছে। রসুন ভালো হয়েছে কিন্তু বাজারে দাম কম। সব চেয়ে ভালোমানের রসুন বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা মণ দরে। মাঝারি সাইজের রসুনের দাম ৮০০ টাকা, ছোট রসুন বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। দাম না বাড়লে ক্ষতির মুখে পড়তে হবে।'পাঁচশিশা গ্রামের কৃষক মিন্টু ফকির জানান, চলতি বছর পাঁচ বিঘা জমি বর্গা (লিজ) নিয়ে রসুন আবাদ করেছেন তিনি। রসুন চাষে খরচ বাড়ায় উপায়ান্তর না পেয়ে সমিতি (এনজিও) থেকে সুদের ওপর টাকা নিয়ে চাষাবাদ করেছেন। ফলন ভালোই হয়েছে। বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ রসুন হবে। ন্যায্যমূল্য না পেলে পথে বসতে হবে বলে জানান তিনি।উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ আজকের পত্রিকাকে বলেন, 'গুরুদাসপুরে এ বছর ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে রসুন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের তুলনায় এবার চলনবিলে লক্ষ্যমাত্রার চেয়ে কম রসুন চাষ হয়েছে। এ বছর রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৯ হাজার ৫০০ মেট্রিক টন।' | 6 |
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থীকে লক্ষাধিক ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নির্বাচনে এই চমকপ্রদ ফলের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিকদের বলেন, এখন লাঙ্গলের জোয়ার সারাদেশে ছড়িয়ে পড়বে। জাতীয় পার্টি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। লাঙ্গলের দুর্গে কেউ হানা দিতে পারবে না, তার প্রমাণও এই জয়ে হয়েছে।শুক্রবার এরশাদের রংপুরের বাসভবন পল্লী নিবাসে শুভেচ্ছা বিনিময় করতে যান নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় সাবেক রাষ্ট্রপতি বলেন, মোস্তফার জনপ্রিয়তাই প্রমাণ করেছে তিনি কতটা যোগ্য।নবনির্বাচিত মেয়র বলেন, আমি রংপুরবাসীর কাছে কৃতজ্ঞ। তারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমার প্রথম কাজ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সিটি করপোরেশন কার্যালয় থেকে ওয়ার্ড পর্যন্ত নেটওয়ার্ক করা হবে। যেন নগরবাসী খুব সহজেই সব সুবিধা পেতে পারেন। মোস্তফা বলেন, যে ভালোবাসা নিয়ে নগরবাসী আমাকে নির্বাচিত করেছে তা যেন আমি পূরণ করতে পারি। সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।বৃহস্পতিবার রংপুর সিটি নির্বাচনে শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। আমি আশা করি, রংপুরবাসী সেই আশার প্রতিফলন ঘটাবেন।
| 9 |
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার থেকেশরীয়তপুর জেলাইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি জেলা পর্যায়ে শরীয়তপুর সদর নরোবালা খানা স্কুলে উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘোড়াই। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কর্তৃক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখেন। বিডি প্রতিদিন / অন্তরা কবির | 4 |
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক প্রতিবেদনে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ জানিয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করেছে দুদক। আগামী ২৯ মার্চ সেগুনবাগিচায় দুদক সদর দপ্তরে তাদের হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের আবাসিক ঠিকানায় এ সংক্রান্ত নোটিশ দিয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পত্রিকাটি। জানা গেছে, আইএলএফএসএল থেকে অর্থ আত্মসাতের ঘটনায় এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে। অন্য একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফিন্যান্স থেকে অর্থ আত্মসাতের জন্য দায়ের করা হয়েছে আরও ১৩টি মামলা। দুদক এ পর্যন্ত সংশ্লিষ্টদের প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে। এসব মামলায় আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ও এফএএস ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। | 6 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭ তম জন্মদিন আগামীকাল। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। জাতির জনকের ছোট কন্যা শেখ রেহানা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আওয়ামী লীগ নেতারা টেলিফোনের মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ রেহানাকে অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এবং জানাবেন। খবর বাসসের। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে সূর্য ওঠার আগে খুব ভোরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান। বড় বোন শেখ হাসিনার সঙ্গে সে সময় জার্মানীতে ছিলেন শেখ রেহানা। শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল ছিল জার্মানির কার্লসরুইয়ে। সেখান থেকে পরে ভারতে চলে যান দুই বোন। শেখ রেহানার তিন ছেলেমেয়ের মধ্যে ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, বড় মেয়ে টিউলিপ সিদ্দিক এবং ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। স্বামী অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরতএবং আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্ট্রি। আর সবার ছোট আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে 'কন্ট্রোল রিস্কস' নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক। লন্ডন প্রবাসী হলেও শেখ রেহানা বছরের একটি বড় সময় দেশেই কাটান। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে 'ছোট আপা' হিসেবেই তিনি পরিচিত। | 6 |
বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন দেশে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৫ লাখ ৪৩ হাজার। এই সময়ে বিশ্বব্যাপী নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজারের ওপর। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২১ কোটি ৯২ লাখ ২১ হাজারের কাছাকাছি। মেক্সিকোয় প্রাণ গেছে ৮৩৫ জনের। ৮শ'য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ৭ শতাধিক প্রাণহানি হয়েছে ব্রাজিলে। ইন্দোনেশিয়ায় সাড়ে ৬শ' আর ইরানের মারা গেছে ৬শ'য়ের মতো মানুষ। এদিন ৫ শতাধিক মৃত্যু দেখেছে ভারত। বিডি প্রতিদিন/কালাম | 4 |
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। শত সংকটেও তিনি আস্থা ও বিশ্বাসে অবিচল ছিলেন। এছাড়া তিনি দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা যুগিয়েছেন এবং অনেককে সাধ্যমতো অর্থ সাহায্য করেছেন। বিশ্বের অনন্য অনুসরণীয় নারী হচ্ছেন বঙ্গমাতা। বাঙালির ইতিহাসে বঙ্গমাতার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে সহধর্মিণী ও সহযাত্রী হিসেবে বঙ্গবন্ধুর পরই বঙ্গমাতার অবদান উল্লেখযোগ্য। আজ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা" শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সচিবালয় নিজ দপ্তর থেকে অনলাইনে সংযুক্ত হন উপমন্ত্রী। এনামুল হক শামীম বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সকল কার্যক্রম ও পদক্ষেপ বাস্তবায়নে নেপথ্যে ছিলেন বঙ্গমাতা। তিনি শুধু জাতির পিতার স্ত্রী ছিলেন না, ছিলেন রাজনৈতিক দার্শনিক, পথ প্রদর্শক ও ভরসার সবচেয়ে বড় আশ্রয়স্থল। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গমাতার ছিল বিজ্ঞ মতামত। বঙ্গমাতার জীবন আদর্শ আজ বিশ্বের নারীদের জন্য অনুকরণীয়। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে দুইটি ঐতিহাসিক ঘটনার সাথে বঙ্গমাতা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা। সে সময় বঙ্গবন্ধুসহ অন্যান্য রাজবন্দিদের মুক্তির জন্য তীব্র আন্দোলন সংঘটিত হয়। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিয়ে লাহোরে গোল টেবিল বৈঠকের আমন্ত্রণ জানায়। সে সময়ে বেগম মুজিব জেলখানায় বঙ্গবন্ধুর সাথে দেখা করে প্যারোলে মুক্তি নেয়ার ব্যাপারে তীব্র আপত্তি জানান। কারণ বঙ্গমাতা বুঝতে পেরেছিলেন পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হবে। সত্যি সত্যিই গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয় এবং পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৬৯ সালের ২২ ফেবধুয়ারি বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। পরের দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বাঙালি তাদের প্রিয় নেতাকে 'বঙ্গবন্ধু' উপাধি দিয়ে বরণ করে নেয়। সে সময় ছাত্রলীগের পক্ষ থেকে এ উপাধি দেওয়া হয়। বেগম মুজিব প্যারোলে মুক্তির ব্যাপারে জোড়ালো আপত্তি না করলে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হতো না। পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আমরা প্রায় সবাই ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা জানি। রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর উপর স্বাধীনতা ঘোষণার একটি চাপ ছিল, অন্যদিকে পাকিস্তান সরকারের কড়া দৃষ্টি ছিল। অথচ বঙ্গবন্ধু তখন স্বাধীনতার ডাক দিলে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিত হতেন। ৭ মার্চের দিন অনেকে অনেক কথা বলেছিলেন। জনসভায় যাওয়ার আগে বঙ্গমাতার পরামার্শ চাইলেন। বঙ্গমাতা বললেন, তুমি সারাজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছো। মন থেকে যা বলতে ইচ্ছা করে- তাই বলবে। তার পরামর্শের যথার্থ প্রতিফলন দেখা যায় ঐতিহাসিক এ ভাষণে। বঙ্গমাতা উল্লিখিত দু'টি ঘটনায় প্রত্যক্ষ অবদান যদি না রাখতেন, সে ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অন্য রকম হতে পারতো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে অবদান- সেখানে বঙ্গমাতার সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৭ ও সাধারণ সদস্য পদে ৭৮০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের শোডাউন নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বিভিন্ন কারণে দু'একটিতে সম্পূর্ণ নির্দেশনা মোতাবেক তৃণমূলের তালিকা প্রেরণ করা সম্ভব হয়নি। এছাড়া প্রকৃত ত্যাগীদেরকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভবানীগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, উত্তর জয়পুর ইউপিতে আটজন ও হাজিরপাড়া ইউপিতে ছয়জনসহ মোট ৯৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। বাছাই আগামী ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর। বিডি প্রতিদিন/এমআই | 6 |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনে পশ্চিমা নেতাদের বৈঠকে লাইভে যুক্ত হয়ে বলেছেন, যদি রাশিয়াকে থামানো না হয় তাহলে রাশিয়ান 'যুদ্ধ মেশিন' ইউরোপের অন্য দেশকেও টার্গেট করবে। এ সময় তিনি যেসব দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় 'নৈতিক অবস্থান নিয়েছে' তাদেরকে ধন্যবাদ জানান। বিশেষ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে 'তার নেতৃত্বের জন্য' ধন্যবাদ জানান। খবর দ্য গার্ডিয়ানের। ইউরোপের নেতাদের জেলেনস্কি বলেন, রাশিয়াকে আমরা থামাতে পারি। মানুষ হত্যা আমরা বন্ধ করতে পারি। একসঙ্গে এটা করা, গণতন্ত্র ধ্বংস বন্ধ করা এবং আমাদের ভূমিতে এটা বন্ধ করা সহজ হবে। কারণ তারা আপনাদের কাছেও আসবে। উল্লেখ্য, মঙ্গবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ২০ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। | 3 |
গণতন্ত্রের জন্য অসামান্য অবদান রাখায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দী অবস্থায় আছেন-এসব কারণে "মাদার অব ডেমোক্রেসি" পুরস্কার প্রদান করেছে।'রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ৮১ দিন পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলার সাজায় কারাগারে যান। দুই বছর কারাবাসের পর ২০২০ সালের ২৫ মার্চ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতি পান তিনি। | 9 |
তিনদিনেও সন্ধান পাওয়া যায়নি বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে নিখোঁজ হওয়া খুলনা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজের(৩২)। তার সন্ধানে সোমবার সকাল থেকে আবারও পানগুছি নদীতে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও তার স্বজনেরা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সবুজ ও তার বন্ধু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ)'র সার্ভেয়র সামছুল আরেফিন রনিকে(৩৪) মারপিট ও ছুরিকাঘাত করে মোরেলগঞ্জের পানগুছি নদীতে ফেলে দেয় একদল যুবক। ওই সময় রনির ডাক চিৎকারে মোরেলগঞ্জের গাবতলা এলাকার ট্রলার চালকরা তাকে উদ্ধার করলেও ডুবে যায় সবুজ। খবর পেয়ে ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ফাঁড়ি পুলিশ ট্রলারসহ ৭ যুবককে আটক করে। নিখোঁজ সবুজের আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এদিকে এই ঘটনায় রবিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন আহত অবস্থায় উদ্ধার হওয়া রনির মামা মল্লিক আবিদ হোসেন কবির। মামল নং-৩৮। সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক জানান, এই ঘটনার সাথে জড়িত ছদ্দনামধারী হাসানসহ আটক হওয়া ৭ যুবককে ইন্দুরকানি থানা থেকে খুলনায় নিয়ে আসা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জেল্লাল হোসেন জানান, আজ সোমবার ওই ৭ জনকে ৫ দিনের রিমান্ডের আবেদন সহকারে কোর্টে সোপর্দ করা হয়েছে। বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.