text
stringlengths
1
58.1k
label
int64
0
12
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। আজ শনিবার কমিশনের কাছে আপিলের শুনানিতে তাঁর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এর ফলে বিএনপি জোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান নাজমুল হুদা। কোনো দলের নাম উল্লেখ না করায় ২ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র যাচাইবাছাই করে বাতিল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম। বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে নাজমুল হুদা বলেন, 'আমার দল তৃণমূল বিএনপি। বিএনএফ নামে আমার একটা রাজনৈতিক জোট আছে। ১৪ দলীয় জোটের সঙ্গে একত্র হয়ে আমি নৌকা প্রতীকে নির্বাচন করব।' তখন রিটার্নিং কর্মকর্তা বলেন, 'না, এভাবে আমরা গ্রহণ করতে পরছি না।' এ সময় নাজমুল হুদা বলেন, 'তাহলে স্বতন্ত্র হিসেবে আমাকে দেন।' এরপর রিটার্নিং কর্মকর্তা বলেন, 'না স্যার, আপনি স্বতন্ত্রও লিখেননি, তাই আপনার মনোনয়নপত্র গ্রহণ করতে পারছি না, বাতিল করা হলো।' বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন নাজমুল হুদা। এরপর দল থেকে বেরিয়ে প্রথমে বিএনএফ গঠন করেন তিনি। নিজের গড়া দলের কর্তৃত্ব হারানোর পর তৃণমূল বিএনপি নামে আরেকটি দল গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফারুক।
9
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শনিবার দু'দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও উদ্বোধন করা হয়েছে তিনটি যৌথ প্রকল্প। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে শেষে দু'দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দু'দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি সই ও চুক্তিপত্র বিনিময় হয়। খবর ইউএনবির এছাড়া শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে তিনটি দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।দ্বিপাক্ষিক বৈঠক শেষে হায়দ্রাবাদ হাউসে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।এর আগে দু'দেশের নেতাদের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক হয়। এদিকে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে 'সর্বোচ্চ গুরুত্ব' দেওয়ার বিষয়টি পুর্নব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর 'প্রাণবন্ত কথোপকথন' হয়েছে। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা দাশ গাঙ্গুলী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৪টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গেও বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইকোনোমি ফোরামে (ডব্লিউইএফ) যোগ দিতে বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে 'সর্বোচ্চ গুরুত্ব' দেওয়া হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনার দিল্লী পৌঁছানোর ছবিসহ একটি টুইট বার্তা প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কৌশলগত সম্পর্কের বাইরে গিয়ে বাংলাদেশ-ভারত (বহুমুখী সম্পর্ক) বিনিময় করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শনিবার সকালে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
6
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুই দিন আগে শুক্রবার স্থানীয় সময় সূর্যোদয়ের আগে একটি সেনানিবাসের কাছে ভারতের জম্মুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। গোলাগুলিতে এখন পর্যন্ত সেখানে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়, জম্মু শহরের সুঞ্জওয়ান ক্যান্টনমেন্ট এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালালে শুরু হয় এ বন্দুকযুদ্ধ। বিচ্ছিন্নতাবাদীদের হামলার আশঙ্কা থেকে পুলিশ সেখানে গোলাগুলি চালায়।
3
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে নেতারা বলেন, সুপার সাইক্লোন আমফানের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে দেশের বিভিন্ন জেলা। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। বিদ্যুৎহীন রয়েছে প্রায় দেড়কোটি মানুষ। তারা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য ভেড়িবাঁধসহ নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় ব্যবস্থাপনাকে অনেক আধুনিক করতে হবে। দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা নয় গণপ্রতিনিধিদের সঙ্গে সমাজ শক্তির প্রতিনিধি যুক্ত করতে হবে। অন্যদিকে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত ভারত, ফিলিপাইন, জাপান ও ইংল্যান্ড যে পদ্ধতি ব্যবহার করে আমাদের দেশে সেই আধুনিক পদ্ধতি চালু করার আহ্বান জানান তারা।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার স্পেন সফরে যাচ্ছেন। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নিতেই তার এ সফর। সম্মেলনে উন্নত এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্যারিস চুক্তির মাধ্যমে জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মিয়ানমার সফরকে দেশের জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ওয়ারশ ইন্টারন্যাশনাল ম্যাকানিজম ম্যান্ডেটকে আরও শক্তিশালী করার মাধ্যমে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জলবায়ু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে বাংলাদেশের সাফল্য ও অর্জন তুলে ধরবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু আলোচনার মধ্যস্থতায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে। সম্মেলনে বাংলাদেশ বিশ্বনেতাদের অবহিত করবে যে, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজারের সমগ্র এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে একটি দুর্যোগের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানের পাশাপাশি ২ ডিসেম্বর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানহেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরে এদেশের জ্বালানি, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে স্প্যানিশ বিনিয়োগের আহ্বান জানানো হবে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে স্পেন একটি এবং বাংলাদেশি পণ্যের চতুর্থ আমদানিকারক দেশ। এ বৈঠকের ফলে দু'দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী একই দিনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ডিসেম্বর দেশে ফিরে আসবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মিয়ানমার সফর খুবই ইতিবাচক। এ সফরের মধ্য দিয়ে দেশের মঙ্গল হবে। তিনি বলেন মিয়ানমার শত্রু নয়, আমাদের বন্ধু দেশ। এ কারণেই বাংলাদেশ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিভিন্ন কর্মপন্থা ও দূতিয়ালি করা হচ্ছে যেন রোহিঙ্গারা দ্রুততম সময়ের মধ্যে নিজের দেশে ফেরত যায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে সেনাপ্রধানের মিয়ানমার সফরের মধ্য দিয়ে আরও একটি 'লাইন অব নেগোসিয়েশন' (আলোচনার পথ) চালু হবে। এ সফরকে অবশ্যই সাধুবাদ জানাই। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ডাঁহা মিথ্যা কথা বলছে। মিয়ানমার প্রস্তুত, আর বাংলাদেশ রোহিঙ্গাদের যেতে দিচ্ছে না- এটা শতভাগ মিথ্যা তথ্য। হিটলারের সময় জার্মানির নাৎসিরা মনে করত একটি মিথ্যা ১০০ বার বললে সেটি সত্যে পরিণত হয়। মিয়ানমারও সে ধরনের মনোভাব পোষণ করছে বলে মনে হচ্ছে।
6
রাজধানীর শাহবাগ, হাতিরপুল কাঁচা বাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সামাজিক দূরত্ব রক্ষা না করা ও স্বাস্থ্যবিধি মেনে সড়কে না চলায় অভিনেত্রী তমা মির্জাসহ ৯ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রায় শতাধিক ব্যক্তিকে সাবধান করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় বুধবার (১৫ এপ্রিল) অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোরের কাগজকে বলেন, করোনা রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধে মানুষের জনসমাগম ও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি- বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটির মেয়াদ আরো বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয় ঘরে নিরাপদে অবস্থান করার জন্য। তবে দেখা যাচ্ছে অনেকেই অহেতুক বাইরে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ঘোরাফেরা করছেন। কেউ কেউ স্বাস্থ্য বিধিও মেনে চলছেন না। এমন পরিস্থিতিতে রাজধানীর অন্যান্য এলাকার মতো শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজর ও মগবাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখায় আদালতে ৯ ব্যক্তিকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, ওই নয়জনের মধ্যে ছিলেন ঢালিউডের উদীয়মান চিত্রনায়িকা তমা মির্জাও। তিনি স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব সংস্থার নিয়ম না মেনে মাস্ক ছাড়াই সড়কে বের হয়েছিলেন। এজন্য তাকে ৫০০ টাকা করা হয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান পরিচালনার সময় প্রায় শতাধিক ব্যক্তিকে সতর্ক করা হয়।
2
করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে বিশ্বের বেশ কয়েকটি ক্রীড়াযজ্ঞ। এর মধ্যে রয়েছে অলিম্পিক ও ইউরোও। ফলে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও পরেছে শঙ্কায়। সময়মতো বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেকেই বলেছেন শঙ্কার কথা। কারণ যেখানে পুরো বিশ্বের স্বাভাবিক কার্যক্রম বন্ধ। সেখানে কি করে ১৬ দলের বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। তবে অন্যরা যতোই শঙ্কা দেখাক বিশ্বকাপের আয়োজক আইসিসি অক্টোবরেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সময়মতো বিশ্বকাপ হবে বলেও বিশ্বাস তাদের। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের সঙ্গে এমনটি জানিয়েছেন আইসিসির এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন বিশ্বকাপ পেছানো নিয়ে আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে আইসিসির এখনো কোনো কথা হয়নি। আর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়েই এখনো কাজ করে যাচ্ছেন তারা। তবে আইসিসি এখনো আশাবাদী হলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, গ্ল্যান ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার প্রত্যেকেই জানিয়েছেন তাদের চোখে অক্টোবরে বিশ্বকাপ আয়েজন কোনোভাবেই সম্ভব নয়। কারণ বিশ্বকাপ আয়োজন করতে হলে ১৬টি দেশকে আগেই অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে হবে ও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেটি আসলে বাস্তবে করা অনেকটাই কঠিন কাজ হবে।
12
স্থানীয়ভাবে ব্যবহারের জন্য করোনাভাইরাসের তৃতীয় টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। টিকাটির নাম কোভিভ্যাক। এটি তৈরি করেছে চুমাকভ সেন্টার। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন টিকার অনুমোদনের কথা জানান। অনুমোদন দেওয়া হলেও টিকাটির এখনো বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি। রাশিয়া ইতিমধ্যে করোনাভাইরাসের দুটি টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি মস্কোর গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি স্পুতনিক-ভি ও আরেকটি সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউটের 'এপিভ্যাককরোনা'। এর আগে স্পুতনিক-ভি টিকাটির ক্ষেত্রে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করার আগেই তা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এ টিকার অনুমোদন নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি হয়। গত আগস্ট মাসে টিকাটি অনুমোদনের পর সেপ্টেম্বরে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়। টিকাটির প্রাথমিক পরীক্ষায় ৯১ দশমিক ৪ শতাংশ কার্যকারিতার ফল প্রকাশ হওয়ার পর থেকে দেশটিতে ডিসেম্বরে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো বলেন, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ স্পুতনিক-ভি টিকাটির প্রথম ডোজ গ্রহণ করেছেন। ভেক্টর ইনস্টিটিউটের তৈরি দ্বিতীয় টিকাটির প্রয়োগও শুরু হয়েছে সেখানে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুসতিন বলেন, বিশ্বে রাশিয়া একমাত্র দেশ, যাদের কাছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের তিনটি টিকা আছে। সেন্ট পিটার্সবার্গে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় চুমাকভ সেন্টার। প্রতিষ্ঠানটির পরিচালক আইদার ইশমুখামেতভ বলেন, 'কোভিভ্যাক টিকাটি ইনঅ্যাক্টিভেটিভ করোনাভাইরাস থেকে তৈরি। এটি প্রতিলিপি তৈরি করতে পারে না।' টিকাটির কার্যকারিতা প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এটি করোনাভাইরাসের যেকোনো ধরনের বিরুদ্ধেই ব্যাপক কার্যকারিতা দেখাতে সক্ষম হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার রাশিয়ার টিকাগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর, তা খতিয়ে দেখে ১৫ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
3
লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের দাবি ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে ফলাফল সমান করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন।চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল মার্কা) সংবাদ সম্মেলন করে দাবি বলেন, 'আমি বিজয়ী হয়েছি। আমার বিজয় এটা সুনিশ্চিত। আমাকে ষড়যন্ত্র করে তাঁরা ঝুলিয়ে রেখেছেন। নির্বাচন কমিশনের কাছে দাবি করছি আমাকে বিজয়ী করা হোক। আমাকে বিজয়ী ঘোষণা করা না হলে আমি ট্রাইব্যুনালে যাব।'সংবাদ সম্মেলনে নৌকায় সিল মারা ২০টি ব্যালট পেপার প্রদর্শন করে জাহাঙ্গীর বলেন, 'গোসাইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ রুমের ভেতর থেকে নৌকার সিল মারা ২০টি ভুয়া ব্যালট পেপার স্থানীয়রা উদ্ধার করেছেন। এগুলো ব্যালট নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের। এসব নৌকার কর্মীরা ভোট বক্সে রাখার সময় না পেয়ে ফেলে রেখেছে। এভাবে ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে সমান অবস্থানের ফলাফল তৈরি করে ফলাফল স্থগিত করা হয়।'লিখিত বক্তব্যে জাহাঙ্গীর বলেন, 'চন্দ্রপুর ইউনিয়নের ভোট গ্রহণ শেষে ১১টি কেন্দ্রের মধ্যে যখন ৮টি কেন্দ্রের ফলাফলে আমি এগিয়ে ছিলাম, তখন উত্তর বালাপাড়া ভোট কেন্দ্র দখল করে প্রিসাইডিং অফিসারকে তালাবদ্ধ রেখে এবং পোলিং এজেন্টকে মারধর করে বিভিন্ন অনিয়ম করে ইচ্ছামতো ফলাফল শিট তৈরি করে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর গ্রহণ করে। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের অভিযোগ করলেও তাঁরা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। এ ছাড়াও কোনো কেন্দ্রে চেয়ারম্যান ও সদস্যদের ভোটের কোনো মিল নেই।'এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের বলেন, 'স্থানীয় সমর্থকদের মাধ্যমে নৌকায় সিল মারা ব্যালটের বিষয়ে শুনেছি। এসব ব্যালট তাঁদের কাছে কেন? এটা তো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করার কথা। তারা নৌকার ভোট কমাতে ব্যালট চুরি করেছে। তাঁদের কাছে থাকা ব্যালটগুলো উদ্ধার করে গণনায় সম্পৃক্ত করতে প্রশাসনকে মৌখিকভাবে অনুরোধ করেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করব।'কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, 'ভুয়া ব্যালট পেপার উদ্ধারের বিষয়ে কিছু জানি না। নিয়মানুযায়ী ওই ইউনিয়নে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো অনিয়মের অভিযোগ পাইনি।'এর আগে গত রোববার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম দুজনেই ৯ হাজার ৮৪০ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। যার ফলে এ ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা করেনি রিটার্নিং কর্মকর্তা। বাকি ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৩ টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে নির্বাচিত হয়েছেন।
6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষক, গবেষক ও লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ সোমবার প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। ভার্চুয়াল আলোচনা সভায় উপাচার্য আরও বলেন, পৃথিবীর ইতিহাসে সকল মহৎ অর্জনের আগে কিছু কলঙ্কজনক অধ্যায়ের নজির পাওয়া যায়। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগে ২৫ মার্চ কালরাতে এদেশে গণহত্যা চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এই গণহত্যার কেন্দ্রবিন্দু। একইভাবে ১৬ ডিসেম্বর বিজয়ের আগে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের চিহ্নিত করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিন দেশের বুদ্ধিজীবীদের হত্যায় পাকিস্তানী হানাদার বাহিনীকে যারা সহযোগিতা করেছিল, সেই উগ্র সাম্প্রদায়িক শক্তিই আজ ভাস্কর্য ও সৃজনশীলতার বিরূদ্ধে কথা বলছে। এদের চরিত্র এবং উদ্দেশ্য এক ও অভিন্ন। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
1
তেঁতুলতলা মাঠের দেয়ালের আড়ালে ঢাকা পড়েছে শিশুর স্বপ্ন।প্রতিবাদ ও আপত্তির মুখে শেষ পর্যন্ত রাজধানীর কলাবাগানের এই মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে দেয়াল তৈরির কাজ শেষ করলো পুলিশ। মাঠের এক পাশে সামান্য কিছু জায়গা খালি রাখা হয়েছে। ওই পাশ দিয়ে মাঠে প্রবেশ করা যায়। বুধবার রাতে দেয়াল তৈরির কাজ শেষ করা হয়েছে। অর্ধশতাব্দী ধরে যে মাঠে প্রজন্মের পর প্রজন্ম খেলে বেড়ে উঠেছে, সেই মাঠ ফিরে পেতে কয়েকদিন ধরেই প্রতিবাদে শামিল হন আটককাণ্ডের সেই সৈয়দা রত্নাসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। আন্দোলনে হাতে হাত রাখেন পরিবেশকর্মী, সংস্কৃতিকর্মীসহ অগণিত মানুষ। এত এত মানুষকে পাশে পেয়ে শিশুরাও হারিয়ে যায় পুরোনো স্মৃতিতে। ব্যাট-বল হাতে মেতে ওঠে ক্রিকেট খেলায়। পড়ন্ত বিকেলে মাঠে পাশের দেয়ালে লেখা হয়, 'তেঁতুলতলা মাঠে শিশুরা খেলবে, থানা নয়'। টানিয়ে দেওয়া হয় নতুন সাইনবোর্ড। তবুও শঙ্কা কাটেনি। প্রতিবাদের মধ্যেই শেষ পর্যন্ত মাঠটিতে দেয়াল তৈরির কাজ শেষ করলো পুলিশ। বুধবার বিকেলে তেঁতুলতলা মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মাঠ শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার, পরিবেশ আন্দোলন ও সাংস্কৃতিককর্মীরা। অন্যথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া মাঠে দেয়াল নির্মাণ বন্ধে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীরা। বৈঠক শেষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা একটি জায়গা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়েছি। প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দেব। মন্ত্রী জানিয়েছেন- সেই চিঠি তিনি পৌঁছে দেবেন। মন্ত্রী আমাদের হতাশ করেননি। আমরা কিছুটা আশা পাচ্ছি। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তেঁতুলতলা কখনও মাঠ ছিল না, এটা পরিত্যক্ত সম্পত্তি ছিল, সেজন্য সিদ্ধান্ত হয়েছে থানা নির্মাণের। এখন বিকল্প জায়গা পেলে অন্য স্থানে থানা করার বিষয় বিবেচনা করা হবে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, তেঁতুলতলা মাঠ কখনোই পুলিশের ছিল না, এখনও নেই। মাঠ ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে গতকালের কর্মসূচি থেকে। দু'পক্ষের অনড় অবস্থানে স্থানীয়দের শঙ্কা, মাঠ সংকটের এ নগরীতে মানুষের প্রতিবাদ জয়ী হবে, নাকি আরও একটি প্রজন্ম হারিয়ে যাবে সবুজের ছোঁয়া থেকে।
6
প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় 'ধুপ পানি বেহনে দে' শিরোনামের গানটি।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির 'শেরদিল' ছবির জন্য 'ধুপ পানি বেহনে দে' গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!রবীন্দ্র সদনে কেকে পেলেন গান স্যালুটএদিকে কেকের চলে যাওয়ার পরও নতুন করে তাঁর গলা শুনে আরও একবার আবেগে অশ্রুসজল ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সদ্যপ্রয়াত প্রিয় শিল্পীর গান। গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ ও দেশের বাইরের কোটি ভক্তশ্রোতা।গাইতে গাইতে চলে গেলেন কেকেপ্রয়াণের এক সপ্তাহ কেটে গেলেও প্রিয় শিল্পীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমীরা। এরই মধ্যে 'শেরদিল' ছবির নতুন গান কেকে'র স্মৃতি নতুন করে উসকে দিল। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল যেন মাটির গন্ধ। উল্লেখ্য সৃজিত মুখার্জির 'শেরদিল: দ্য পিলিভিট সাগা' সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরাজ কবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকে'র গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরাজ কবিকে।এই সম্পর্কিত পড়ুন:শুনুন কেকের গাওয়া জনপ্রিয় ১০ গানকলকাতায় কেকের পরিবাররূপঙ্কর বললেন, 'আমি কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি'কেকের প্রয়াণে শোকস্তব্ধ সংগীতাঙ্গনক্ষমা চেয়ে রূপঙ্কর বললেন, 'এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি'
2
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় সন্ত্রাসী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
6
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা আলিম মাদ্রাসার দুজন তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ১৭ লাখ টাকার বিনিময়ে দুই প্রার্থী চূড়ান্ত করে অন্য প্রার্থীদের জানিয়ে দিয়েছে মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ। এ ঘটনায় এলাকাবাসী ও অন্য চাকরি প্রার্থীরা স্বচ্ছ নিয়োগের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গত রোববার লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের ১৫ তারিখে বিভিন্ন পত্রিকায় ভামদা আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে দুজন ও ভাইস প্রিন্সিপাল পদে একজনের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনটি পদের বিপরীতে ২৭ জন প্রার্থীর আবেদন জমা পড়ে। এর মধ্যে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ২ পদের বিপরীতে ১৯ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনপত্র যাচাই-বাছাই করে ৩টি পদে ২৬ জন প্রার্থীকে আগামী শুক্রবার মাদ্রাসার অফিস কক্ষে নির্বাচনী পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কয়েকজন প্রার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের দেলোয়ার হোসেন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র পেয়েছেন। তিনি বলেন, 'মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী ও কমিটির লোকজন ১৭ লাখ টাকার বিনিময়ে পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের মেহরাব হোসেন ও রুমি বেগমকে নিয়োগ দেবেন বলে চূড়ান্ত করেছেন। এ বিষয়টি এলাকাবাসী ও অন্যান্য প্রার্থীর সবাই জানে। আমরা স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগের জন্য জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ করেছি।'আবু বক্কর সিদ্দিক নামের আরেক প্রার্থী বলেন, 'টাকার বিনিময়ে নিয়োগের কারণে যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পাচ্ছি না। অযোগ্য প্রার্থীরা টাকা দিয়ে নিয়োগ নিয়ে শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছেন। আমরা এসব বন্ধের দাবিসহ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার লক্ষ্যে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।'পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসিক বলেন, 'ভামদা আলিম মাদ্রাসায় কর্মচারী নিয়োগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে হওয়ার বিষয়টি আমাদের গ্রামসহ এলাকায় এখন ওপেন সিক্রেট। নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হোক, সেটাই প্রত্যাশা করছি।'গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে ভামদা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকীকে পাওয়া যায়নি। তাঁর অনুপস্থিতিতে দায়িত্বে থাকা প্রভাষক এ বি এম আহসান হাবীব জানান, বিভিন্ন দপ্তরে প্রার্থীদের দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার নিয়োগের নির্বাচনী পরীক্ষা স্থগিত হতে পারে। অধ্যক্ষ সেই কাজে ঠাকুরগাঁও গেছেন। পরীক্ষা স্থগিত হলে প্রার্থীদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে।'মোবাইল ফোনে ভামদা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী জানান, কর্মচারী নিয়োগে লেনদেনের সব অভিযোগ মিথ্যা। কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা মাদ্রাসার সুনাম নষ্ট করতেই এসব করছেন।ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বিষয়টির খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
6
বাগেরহাটে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দল। কমিটি গঠন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিন দিন দৃশ্যমান হচ্ছে। অভ্যন্তরীণ কোন্দলে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম থেকে ছিটকে পড়ছে দলটি। সাংগঠনিক দিক দিয়েও দুর্বল হয়ে পড়েছে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল।জেলা পর্যায়ের রাজনৈতিক সভা-সমাবেশে নিজেদের মধ্যে মারামারির ঘটনা পর্যন্ত ঘটেছে। এসব কারণে অনেক নেতা-কর্মী স্বেচ্ছায় দল ত্যাগ করেছেন। এই অবস্থায় দলের স্বার্থে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দশক ধরে দায়িত্বে থাকা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামকে ২০১৯ সালের ২১ ডিসেম্বর অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা এ টি এম আকরাম হোসেন তালিমকে জেলা বিএনপির আহ্বায়ক করা হলে দলের মধ্যে স্পষ্ট দুটি গ্রুপ তৈরি হয়।কেন্দ্র ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে এম এ সালাম ও তাঁর অনুসারীরা বিক্ষোভ করেন। এর পর থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে দুই গ্রুপের নেতা-কর্মীরা আলাদা সভা-সমাবেশ করা শুরু করেন।এদিকে দায়িত্ব নেওয়ার দুই বছরের বেশি সময়ে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার কোনো ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা বর্তমান আহ্বায়ক কমিটির অযোগ্যতা হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।সবশেষ ২০২১ সালের ১৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় বিএনপির বিদ্রোহী গ্রুপের হামলার ঘটনা ঘটে। সাবেক সভাপতি এম এ সালামের নির্দেশে এই হামলা হয় বলে অভিযোগ করেছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম। অবশ্য সেসময় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এম এ সালাম। জেলার নেতাদের এমন কর্মকাণ্ডে হতাশ হয়ে পড়েন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা নেতা-কর্মীরা। ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম।শুধু মূল দল নয়, বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কমিটি নিয়েও দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে কোন্দল রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, কয়েক বছর আগেও বাগেরহাট ছিল বিএনপির ঘাঁটি। কিন্তু জেলার নেতাদের কোন্দলে সাংগঠনিকভাবেই তাঁরা দুর্বল হয়ে গেছেন। দল প্রায় কর্মীশূন্য হয়ে পড়েছে। অতি দ্রুত জেলা পর্যায়ের সমস্যা সমাধান করে প্রান্তিক পর্যন্ত দলকে একত্রিত করতে না পারলে সামনের নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে বলে মনে করেন এই নেতা।সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন বলেন, এম এ সালামের নেতৃত্বে প্রায় এক যুগ তাঁরা ঐক্যবদ্ধ ছিলেন। যেকোনো আন্দোলনে হাজার হাজার নেতা-কর্মী রাজপথে থাকত। কিন্তু আহ্বায়ক কমিটি হওয়ার পরে দল স্পষ্ট দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়।তিনি আরও বলেন, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম ১৯৯৬ সালের পর থেকে দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন। দলীয় কোনো নেতা-কর্মীর বিপদে (মামলা-হামলা) তিনি পাশে ছিলেন না। হঠাৎ 'উড়ে এসে জুড়ে বসার' মতো দলের দায়িত্ব নিয়েছেন। এই বিষয়টি তৃণমূলের নেতা-কর্মীরা মানতে পারেননি। ফলে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে।ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ বলেন, 'জিয়াউর রহমানের হাতে তৈরি এই দলে বিভেদ কখনোই চাই না। এত বছর আমরা ক্ষমতার বাইরে। তারপরেও সিনিয়র নেতৃবৃন্দ পকেট কমিটি করে, এক পক্ষ আরেক পক্ষের নামে অভিযোগ করে। তৃণমূল নেতা-কর্মীদের কথা শোনার সময় তাঁদের নেই। এভাবে কি আর দল চলে?'২০১৪ সালের সংসদ নির্বাচনের পর থেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকা জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী বলেন, এক সময় আন্দোলনে প্রকম্পিত থাকত বাগেরহাটের রাজপথ। অথচ এখন নেতা-কর্মীরা ঘর থেকেই বের হওয়ার সাহস পান না। এই দায় অবশ্যই দায়িত্বে থাকা নেতাদের নিতে হবে। দলকে বাঁচাতে হলে, সবাইকে বিভেদ ভুলে যোগ্য নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বর্তমান আহ্বায়ক দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তাই সাধারণ নেতা-কর্মীরা তাঁর ডাকে সাড়া দিচ্ছেন না। অনেক তরুণ ও ত্যাগী নেতা-কর্মীরা তাঁকে চেনেও না। ফলে দুই বছরের বেশি সময়েও তিনি জেলার কোনো ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। দলের স্বার্থে স্বল্প সময়ের মধ্যে যোগ্য নেতা দিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দাবি জানান তিনি।তিনি বলেন, 'দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ওপর হামলা-মামলায় আমি পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। বাগেরহাট জেলার সকল আন্দোলন সংগ্রামে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল, ভবিষ্যতেও থাকবে।'জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির জেলা কমিটি কুক্ষিগত করে রাখা হয়েছিল। পরে তারেক জিয়ার নির্দেশেই ত্যাগীদের নিয়ে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি বাগেরহাটে দলকে সাংগঠনিকভাবে আগের চেয়ে আরও শক্তিশালী করেছে। তবে ক্ষমতাসীন দল ও প্রশাসনের 'মিথ্যা' মামলা ও হামলার কারণে দলীয় কার্যক্রম কিছুটা স্তিমিত বলে দাবি করেন তিনি।
6
চলছে প্রেমের সপ্তাহ। গোলাপ দিবস, প্রোপোজ ডে, চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে। প্রিয় মানুষ প্রেমে সবুজ সংকেত দিয়েই ফেলেছে। এবার নতুন প্রেমের প্রথম উপহারটা টেডিই হোক! কারণ, নরম তুলতুলে টেডি ইদানিং বড়দেরও খুব পছন্দের। তবে জেনে রাখুন, যেমন, তেমন টেডি কিনে দিলেই হল না। এ ব্যাপারেও রয়েছে নানা নিয়ম। টেডি বাছাইয়ের ব্যাপারে অবশ্যই মাথায় রাখুন রং। কারণ, এই টেডির রং আপনার প্রিয় মানুষের কাছে বয়ে নিয়ে যাবে আপনার মনের কথা। বিশেষজ্ঞরা বলছেন, একেকটা রংয়ের একেক মানে। যেমন, এই টেডি ডেতে আপনার প্রিয় মানুষকে সাদা রঙের টেডি দিতে পারেন। সাদা রং সম্প্রীতি, শান্তি, বিশুদ্ধতার প্রতীক। এর ফলে আপনি যে তার প্রতি যত্নবান তা ফুটে উঠবে। কাউকে সরি বলতে হলেও, সাদা টেডি ব্যবহার করতে পারেন। প্রেমের ক্ষেত্রে লাল রঙের বিকল্প নেই। তাই এ ব্যাপারে চোখ বুঝে বেছে ফেলুন লাল রঙের টেডি। রোম্যান্স, ভালবাসা, প্যাশন- এই সব কিছুর প্রতীক লাল। তাই সঙ্গীকে মনের সব গোপন কথা শেয়ার করতে লাল টেডির সাহায্য নিয়ে ফেলুন। গোলাপি রং বেশিরভাগ মেয়েদেরই পছন্দ। তাই টেডি ডেতে প্রেম প্রকাশ করতে বেছে নিন গোলাপি রঙের টেডি। তাকে আপনি কতটা ভালবাসেন, তা ফুটে উঠবে এই গোলাপি রঙেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নীল রং আত্মবিশ্বাসের প্রতীক। নীল রং স্বচ্ছতার প্রতীক। তাই প্রেমের গভীরতা বোঝাতে নীল রঙের টেডিই বেছে নিন। দেখবেন আপনার প্রিয়মানুষটির কিন্তু ভাল লাগবে নীল রঙের টেডি। বেছে নিতে পারেন সবুজ ও হলুদ রঙের টেডিও। বিশেষজ্ঞদের কথায়, সবুজ ও হলুদ রং উজ্জ্বলতার প্রতীক। প্রেমকে সদা তরতাজা রাখতে এই এই দুই রঙের টেডির বিকল্প নেই। এবার আপনি বেছে নিন, কোন রংয়ে ভর করে মনের কথা জানাবেন প্রিয় মানুষটিকে। টেডি কেনার আগে দেখে নিন, কী দিয়ে তৈরি টেডিটি অনেক সময় সিনথেটিক উল দিয়ে তৈরি টেডি থেকে হতে পারে অ্যালার্জি টেডি কিনুন গাঢ় রঙের- নোংরা হবে কম টেডির নরম শরীরে চটজলদি নোংরা বসে টেডি কেনার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন।
4
বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে হ্যাশট্যাগ 'টেন ইয়ার চ্যালেঞ্জ' বা ১০ বছরের চ্যালেঞ্জ। সেলিব্রেটিরাও এ চ্যালেঞ্জে অংশ নিয়ে আলোচিত হচ্ছেন। মূলত ১০ বছর আগে ও পরের নিজের দুটি ছবি পাশাপাশি পোস্ট করাই হচ্ছে ১০ বছরের চ্যালেঞ্জ। এ ১০ বছরে নিজের পরিবর্তন নিয়েও কথা বলেছেন অংশগ্রহণকারীরা। এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন হলিউড তারকারাও ১০ বছর আগে ও পরে বলিউড তারকা সোনম কাপুর হলিউড তারকা ম্যাডোনা বিডি প্রতিদিন/ফারজানা
5
আজকের পত্রিকায় 'অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর' শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরটির প্রতি নজর দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল প্রকাশিত সংবাদ দেখে মুক্তিযুদ্ধ জাদুঘর সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কামিল মাদ্রাসার একজন কর্মচারী জাদুঘরটি পরিষ্কার করছেন। কারিগর এনে স্টিলের দোলনা মেরামত করা হয়েছে। দুটি শৌচাগার থেকে ভাঙচুর হওয়া ইট, টাইলস ও গ্লাস সরিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। কাজটি তদারকি করছেন অধ্যক্ষ নিজেই।রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, 'খবরটি জানতে পেরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উল্যাসহ অনেকেই এটি পরিদর্শন করেছেন। দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।'বীর মুক্তিযোদ্ধা শফি উল্যা বলেন, 'আজকের পত্রিকাকে ধন্যবাদ। তারা বিষয়টি আমাদের নজরে এনেছে।'উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, 'আমরা জাদুঘরটি পরিদর্শন করেছি। যারা এর ভেতরে ভাঙচুর চালিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।'
6
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। ওই ঘটনার সময় আরো দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। বন্দুকধারীরা একটি দোকানের ভেতর থেকে গুলি চালায়। তবে এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না কর্তৃপক্ষ। নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি। স্থানীয় সময় দুপুর বারোটার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ওই সময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে। দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপার মার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে। এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলে। হামলাকারীদের সাথে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে দু'জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে হামলাকারীরা 'ভারী অস্ত্রশস্ত্র' বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে 'শত শত রাউন্ড' গুলি ছোঁড়ে। দোকানের ভেতরে থাকা গোলাগুলিতে আহত একজনকে চিকিতসা দেয়া হচ্ছে এবং হামলাকারীদের ব্যবহার করা গাড়িটি বোমা বিশেষজ্ঞ দল তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।সূত্র : বিবিসি
3
রেমিট্যান্সের জোয়ারে বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরেক নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো রিজার্ভ চার হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৪৪ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। এ পরিমাণ অর্থ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি দায় মেটানো সম্ভব। সাধারণভাবে কোনো দেশে ৬ মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ থাকলে সেটিকে আপদকালীন দূর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট মনে করা হয়। করোনা শুরুর পর যতো দ্রুত রিজার্ভ বাড়ছে এর আগে কখনো এমন হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ডলার। আগের বছরের ফেব্রুয়ারির একই সময়ে এসেছিল ১২৪ কোটি ডলার। এ হিসেবে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৫ কোটি ডলার বা ২০ শতাংশ। চলতি অর্থবছরের ৭ মাসে প্রবাসীরা মোট এক হাজার ৪৯১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থ বছরের একই সময়ে এসেছিল এক হাজার ১০৫ কোটি ডলার। এর মানে ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৮৬ কোটি ডলার বা ৩৪ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৭ মাসে আমদানি কমেছে ৬ দশমিক ৭৭ শতাংশ। আর জানুয়ারি পর্যন্ত রপ্তানি কমেছে ১ দশমিক শুন্য ৯ শতাংশ। এর আগে ২০১৯-২০ অর্থবছরে আমদানি ৮ দশমিক ৫৬ শতাংশ কমেছিল।
0
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। তাই তিনি সন্ত্রাসী ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে হাত মিলিয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সমীরণ রায়ের লেখা 'বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। হানিফ বলেন, ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সম্পাদকদের বৈঠকে একজন সাংবাদিক বন্ধু জানতে চেয়েছিলেন-তারা জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? জবাবে তারা বলেছেন, পরে ভেবে দেখবেন বা সময় বলে দেবে। তিনি বলেন, জাতির সামনে এটা বলতে তারা লজ্জা পাচ্ছেন। কারণ জাতিও জানে তারা জিতলে সন্ত্রাসী ও একুশে আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকেই তাদের প্রধানমন্ত্রী বানাতে হবে। ড. কামালও প্রকাশ্যে এই কথাটা বলতে কুণ্ঠা ও লজ্জাবোধ করছেন বলেই মুখে বলছেন না। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন নেতৃত্ব ভাড়া করেছে, দ্বারস্থ হয়েছে ড. কামালের, যাকে আমরা বিশিষ্ট আইনজীবী হিসেবে অনেকেই শ্রদ্ধার সঙ্গে দেখি। যদিও তার অতীত রাজনীতি এদেশের মানুষের জন্য কখনো কল্যাণকর ছিল না। বারবারই তিনি জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এমন রেকর্ডও নেই। নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ বিষয়ে ড. কামাল একটি শব্দও করেননি, এর নিন্দা ও দুঃখ প্রকাশ এবং বিএনপিকে ধিক্কারও জানাননি। এতে প্রমাণ হয়, ড. কামাল ঐক্যফ্রন্টের নেতা হিসেবে থাকলেও সব কলকাঠি নড়ে লন্ডন থেকে। হয়তো লন্ডনের ভয়ে অথবা অন্য কোনো মুলার লোভে এ ঘটনার প্রতিবাদ করেননি তিনি। এতেই বোঝা যায়, এই জনধিকৃতরা সামান্য কিছু পাওয়ার লোভে জাতির সঙ্গে প্রতারণা করতেও কুণ্ঠাবোধ করেন না।' হানিফ বলেন, ড. কামাল জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছেন। তিনি মুখে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। আবার যুদ্ধাপরাধী জামায়াতের জোট ২০ দলের সঙ্গে আঁতাত করে ঐক্যফ্রন্ট করে বলেন মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তির সঙ্গে তাদের জোট নেই। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাংক উল্লেখ করে তিনি বলেন, টেলিভিশনের এক টকশোতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর সঙ্গে ড. কামালের তুলনা করেছেন। এই তুলনা করা চরম ধৃষ্টতা, চরম অজ্ঞতা। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি জানান গ্রন্থের লেখক সমীরণ রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহে আলম মুরাদ, সোহেল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সৈয়দ শুকুর আলী শুভ, অরুণ সরকার রানা, মোমিন মেহেদী, শান্তা ফারজানা, আছাদুজ্জামান প্রমুখ।
9
কদিন আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের এই মহাতারকার বিদায়ে ভক্ত-সমর্থকদের মন খারাপ হলেও, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বেশ খুশিই হয়েছেন। তামিমের এই খুশি অবশ্য ক্রিকেটীয় কারণে। এখন থেকে যে তাঁকে মালিঙ্গার ভয়ঙ্কর ইনসুইংগিং ইয়র্কারগুলো আর খেলতে হবে না।শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ 'চিলিং উইথ রাসেল'-এ এক লাইভ আড্ডায় আজ বিভিন্ন বিষয়ে কথা বলেন তামিম। সেখানে মালিঙ্গার বিদায় নিয়েও কথা বলেছেন তিনি। এ সময় মালিঙ্গাকে 'চ্যাম্পিয়ন' বোলার বলেও উল্লেখ করেছেন তামিম। তিনি বলেছেন, 'সারা বিশ্বের মানুষ মালিঙ্গার অবসরে দুঃখ পেলেও আমি কিন্তু তাদের দলে নই। তার অবসরে আমি কিন্তু খুশি হয়েছি।'খুশির কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, 'তার ইয়র্কার বল খেলা কিন্তু মজার কোনো বিষয় না। সে চ্যাম্পিয়ন বোলার আমরা সবাই সেটা জানি। সে দারুণ বোলার। তার বিপক্ষে খেলাটা আমার জন্য কঠিন ছিল।'মালিঙ্গাকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেছেন, 'সে আসলেই চ্যাম্পিয়ন বোলার। আমি খুশি যে তার বিপক্ষে আর খেলতে হবে না। তার ইনসুইংগিং ইয়র্কার বলগুলো আর খেলতে হবে না। আমাকে দুবার আউট করেছে সে। আমি তার পরবর্তী জীবনের সাফল্য কামনা করছি।'
12
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রয়োজন হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে। তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। এর আগে সকালে পদ্মায় ঢাকায় বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ কে আব্দুল মোমেন বলেন, দেশের যে কোনো স্থানে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। তবে বিদেশে যেতে চাইলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এছাড়া তিনি চাইলে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী এও বলেন, অনেক দিন পর আজ ঢাকায় কর্মরত কূটনৈতিকদের নিয়ে নানা বিষয়ে আলোচনা করেছি। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা, জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা, প্রধানমন্ত্রীর প্যারিস সফর, জাতিসংঘের সঙ্গে চুক্তি, জাতিসংঘে পাস হওয়া রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ও সাম্প্রতিক নির্বাচন বিষয়ে আলোচেনা করেন মন্ত্রী।
6
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চারটি আসনের উপনির্বাচনে শোচনীয় পরাজয় হলো দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। আগের দুটি জেতা আসন কোচবিহারের দিনহাটা এবং নদীয়ার শান্তিপুর তো বটেই, কোনো আসনেই তারা গত এপ্রিল মাসে পাওয়া বিধানসভা ভোটের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। একটি আসন বাদ দিয়ে তিনটি আসনেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ, ভোটের হার ১৬ শতাংশের নিচে চলে গেছে। দুটি আসনে অর্থাৎ, দিনহাটা ও সুন্দরবনের গোসবায় তৃণমূল কংগ্রেসের ভোট ৮০ শতাংশের ওপরে উঠেছে। দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় ১ লাখ ৯০ হাজার ভোটে এবং গোসবায় তাদের প্রার্থী ১ লাখ ৬১ হাজার ভোটে জিতেছেন।এককথায় বলতে গেলে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের বিষয়টিকে ইস্যু করে যে চার উপনির্বাচনে বিজেপি লড়েছিল, তা কোথাও ছাপ ফেলতে পারেনি। শান্তিপুরে বিজেপি ২৩ শতাংশ ভোট পেলেও সেখানেও ৬০ হাজারেরও বেশি ভোটে হেরেছে। উত্তর চব্বিশ পরগনার খড়দহে ব্যবধান প্রায় এক লাখের কাছাকাছি। এই বিরাট জয়ের কারণে মঙ্গলবার বিকেলের দিকে বিজেপিকে ব্যঙ্গ করে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কালীপূজার 'শব্দহীন শুভেচ্ছা' জানিয়েছেন। তবে আসাম রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে তারা খুবই ভালো ফল করেছে। পাঁচটির মধ্যে তিনটি আসন, ভবানীপুর, মারিয়ানি ও থওরায় তারা বেশ ব্যবধানে জিতেছে। দুটি আসনে জিতেছে তাদের জোটসঙ্গী ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল। বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস, মুসলিমপ্রধান দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ও বোরো পিপলস ফ্রন্ট জোট বেঁধেছিল এবং পাঁচটির মধ্যে চারটিতে জিতেছিল। এবার তারা জোট না করে সব কটিতেই হেরেছে। ফলে ভবিষ্যতে কংগ্রেসকে ভাবতে হবে, তারা অন্য দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বে না এককভাবে লড়বে। তবে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস ও বিজেপির শরিক দলকে বাদ দিয়ে শুধু দুই প্রধান দলের যদি মূল্যায়ন করা হয়, তাহলে দেখা যাবে যে ৩০টি বিধানসভা আসনে আজ উপনির্বাচন হলো তার মধ্যে ৮টিতে সরাসরি জিতেছে কংগ্রেস, ৭টিতে বিজেপি। বাকিগুলোতে কোনো স্বাধীন দল বা দুই প্রধান দলের শরিকেরা। হরিয়ানা রাজ্যটি বিজেপির শাসনে থাকলেও সেখানে বিজেপিবিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল জিতেছে। দলের নেতা অভয় চাউথালা একে কৃষক সংগ্রামের জয় বলে চিহ্নিত করেছেন। হিমাচল প্রদেশ রাজ্যে তিনটি আসনের তিনটিতেই জিতেছে কংগ্রেস।
3
মাইলেজ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন রেলওয়ের রার্নিং স্টাফ কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেন তাঁরা।এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজিব বলেন, 'অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে আমাদের বেতন-ভাতা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়মে নির্ধারিত সময়ের পর কর্মীরা কাজ বন্ধ করে দেবেন।'
6
আগৈলঝাড়ায় কেতনার বিল বধ্যভূমিতে পাওয়া শহীদের দেহের হাড় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের কেতনার বিল গ্রামের মৃত দেবেন্দ্র নাথ পাত্র'র স্ত্রী মায়া পাত্র গণহত্যা-নির্যাতনের স্মৃতিচিহ্ন স্বরূপ মহান মুক্তিযুদ্ধে শহীদের হাড় খুলনা গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে দান করেন। খুলনা গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক ও গবেষক লুলু আর মারজান মুক্তিযুদ্ধে শহীদদের হাড় গ্রহণ করেন।স্থানীয়রা জানান, পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে আত্মরক্ষার জন্য কেতনার বিলে যখন মানুষ যাচ্ছিল তখন পাকিস্তানি সেনারা শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এখনো বিভিন্ন সময় মাটি কাটতে গিয়ে প্রায়ই পাওয়া যায় মানুষের হাড়। বেশ কিছু দিন আগে ওই জমি থেকে মাটি আনতে গিয়ে ওই হাড়টি পান তাঁরা। এরপর থেকেই তাঁদের কাছে রেখে দেন হাড়গুলো। তবে যথাযথভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে বেশ কিছু হাড়।খুলনা গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক বলেন, 'মহান মুক্তিযুদ্ধে গণহত্যা-নির্যাতন নিয়ে গবেষণা করতে গিয়ে জানতে পারি ৫০ বছরের পুরোনো মানব দেহের হাড়গুলো জাদুঘরে সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়। গণহত্যা-নির্যাতনের স্মৃতিচিহ্ন স্বরূপ এই হাড়টি জাদুঘরে আগৈলঝাড়ার কেতনার বিলের গণহত্যার নামেই সংরক্ষণ করা হবে।'উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ মে পাকিস্তানি বাহিনী রাজিহার ইউনিয়নের কেতনার বিলে আশ্রয় নেওয়া মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। মূহুর্তে কেতনার বিলে লাশের স্তুপ তৈরি হয়। এরপর সেখানেই মাটিচাপা পড়ে লাশগুলো।
6
একাত্তরের বদর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ইতোপূর্বে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডকে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়েও বহাল রাখার সংবাদে উল্লাস করেছেন নিউইয়র্ক, বোস্টন, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ইলিনয় এবং মেট্রো ওয়াশিংটনস্থ আওয়ামী পরিবারের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধারা। নিউইয়র্কে অনলাইন সংবাদ মাধ্যম এবং স্যাটেলাইট টিভিতে সর্বোচ্চ আদালতের রায় জানার পরই সকলে উল্লাসে ফেটে পড়েন। এ রায়ের মাধ্যমে বাংলাদেশ আইনের শাসনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। তারা বাংলাদেশের বিচার বিভাগের প্রতিও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন একাত্তরের বর্বরতায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্যে। নেতৃবৃন্দ পরস্পরকে মিষ্টি খাওয়ানোর পর রেস্টুরেন্টে উপস্থিত অন্যদের মাঝেও মিস্টি বিতরণ করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর এবং সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, নিউংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত মুক্তিযুদ্ধ ইউসুফ চৌধুরী এবং সেক্রেটারি ইকবাল ইউসুফ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি শাহীন ইবনে দিলওয়ার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের সেক্রেটারি আশরাফুজ্জামান প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড বহালে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা অপর অভিযুক্তদের বিচারও দ্রুত সম্পন্নের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি। বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৬/ রশিদা
4
'প্লজ বায়োলজি' জার্নালে প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক অধ্যাপক রঞ্জিত কুমার বিশ্বাস। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, সাইটেক স্ট্র্যাটেজিস করপোরেশন ও নেদারল্যান্ডসের প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের তিন গবেষকের করা তালিকাটি গত সোমবার প্রকাশিত হয়। এ তালিকায় প্রায় এক লাখ ৬০ হাজার বিজ্ঞানী স্থান পেয়েছেন। সংশ্লিষ্ট গবেষণায় বিজ্ঞানের ২২টি শাখার ১৭৬টি উপশাখায় এই বিজ্ঞানীদের শ্রেণিবদ্ধ করা হয়েছে। তালিকার ধাতববিদ্যা ও খনিবিদ্যা উপশাখার সেরা ২৭ হাজার ৫৬৮ বিজ্ঞানীর মধ্যে ২৮৪তম স্থানে রয়েছেন অধ্যাপক রঞ্জিত। তিনি সম্প্রতি রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক পদ থেকে অবসর নিয়েছেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অধ্যাপক রঞ্জিত কুমার রাবি থেকে রসায়নে স্নাতক ও ফলিত রসায়নে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। ১৯৮০ সালে ধাতববিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করে একই বছর রাবির ফলিত রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। দেশ-বিদেশের শতাধিক জার্নালে তার গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
6
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'দেশে সবচেয়ে বেশি দামে টিকা দিয়েছি বলে গণমাধ্যমে এসেছে। এটা সঠিক নয়। বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম দামে জনগণকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।' সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনের বিষয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) টিকা নিয়ে তথ্য দিয়ে থাকলেও সেটা সঠিক নয়। টিআইবির প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, 'তাদের প্রতিবেদন যে গ্রহণ করিনি সেটাই বললাম। আমরা অবশ্যই এটা প্রত্যাখ্যান করি। একটা সংস্থা তাদের মতামত প্রকাশ করতে পারে। যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র।' জাহিদ মালেক বলেন, 'কোভিড নিয়ন্ত্রণ এবং টিকাদানে বিশ্বে বাংলাদেশ রোল মডেল। টিকার কার্যক্রম অনেক দেশের তুলনায় ভালো করেছি। প্রায় ১৩ কোটি প্রথম ডোজের টিকা দিয়েছি। সেকেন্ড ডোজ দিয়েছি ১১ কোটি ৬০ লাখ। বুস্টার ডোজ এক কোটি ১৯ লাখ। প্রথম ডোজ ৯৬ শতাংশ, দ্বিতীয় ডোজ ৮৭ শতাংশ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯ শতাংশ। এতে দেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে।'
6
দৌলতপুর উপজেলায় বোরো মৌসুমে সরকারিভাবে খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও এলাকার কৃষকেরা খাদ্যগুদামে ধান দেননি। দাম বেশি পাওয়ায় হাটে ধান বিক্রি করেছেন তাঁরা। নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার ৪২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।এদিকে লক্ষ্যমাত্রার অর্ধেক ধান ক্রয় করেও জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দৌলতপুর উপজেলা খাদ্যগুদাম। অন্য উপজেলার অবস্থা আরও খারাপ।উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ২৫ মে থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়ে চলে ৩১ আগস্ট পর্যন্ত। সরকারের টার্গেট ৯২৬ মেট্রিক টন হলেও সংগ্রহ হয় মাত্র ৪২৭ মেট্রিক টন।জানা যায়, উপজেলা ধান ও চাল ক্রয় কমিটির মাধ্যমে অডিটরিয়ামে সরাসরি লটারির মাধ্যমে কৃষকদের নামের তালিকা সংগ্রহ এবং যাচাই-বাছাই করা হয়। পরে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার সব ব্যবস্থা করা হয়। জমির পরিমাণ অনুযায়ী কোন কৃষক কী পরিমাণ ধান দিতে পারবেন, তা খোলামেলা আলোচনা করা হয়। প্রতি কৃষক এক থেকে দুই টন পর্যন্ত ধান দিতে পারবেন খাদ্যগুদামে। খাদ্য বিভাগের পক্ষ থেকে মাইকিং, প্রচার-প্রচারণা ও কৃষকদের তাগাদা দিলেও তাঁরা ধান দিতে আসেননি। স্থানীয় বাজারে ধানের মূল্য বেশি থাকায় ধান বিক্রি করেননি ক্ষুদ্র কৃষকেরা।উলাইল বাজারের ধান ব্যবসায়ী বলাই সরকার বলেন, 'বর্তমানে প্রতি মণ শুকনা ধানের দাম ১ হাজার ১৫০ টাকা। প্রতিবছরের চেয়ে এবার ধানের দাম শুরু থেকেই বেশি। বাজারে দাম বেশি হওয়ায় কৃষকেরা খাদ্যগুদামে ধান বিক্রি করেননি।'বহড়া বাড়ি গ্রামের কৃষক ফরিদ শিকদার বলেন, 'এ বছর ধান কাটার সময় থেকেই দাম বেশি। দাম ১ হাজার ১০০ টাকার নিচে কখনো নামেনি। বর্তমানে শুকনা ধানের দাম ১ হাজার ১২০ থেকে ১ হাজার ১৫০ টাকা মণ। অথচ সরকার ধানের দাম বেঁধে দিয়েছে ১ হাজার ৮০ টাকা। যাতায়াত খরচ, আবার টাকা তোলার বিড়ম্বনার কারণে এবার কৃষকেরা গুদামে ধান বিক্রি করেননি।'উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) সুমন কুমার মিত্র বলেন, 'আমরা সরকারি বিধি মোতাবেক ধান ক্রয়ের সব ব্যবস্থা করেছি। আমি ব্যক্তিগতভাবেও অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, কিন্তু সরকার ঘোষিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। তবে জেলার অন্য খাদ্যগুদামের চেয়ে আমার এখানে ধান ক্রয় বেশি করতে পেরেছি।'
6
দেশের আরও ৩২ হাজার ৯০৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের একটি বাড়ি পাওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পর তাদের মুখের হাসি সবচেয়ে বেশি ভালো লাগে আমার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ৩২ হাজার ৯০৪টি পরিবারের মধ্যে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ফরিদপুরের নগরকান্দা, বরগুনা সদর, চট্টগ্রামের আনোয়ারা ও সিরাজগঞ্জ সদরসহ দেশের বিভিন্ন এলাকায় এ ঘর ও চাবি হস্তান্তর করা হয়। এর মোট উপকারভোগীর সংখ্যা ১৫০,২৩৩ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের অর্জিত স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল তারা চাইবে না দেশ এগিয়ে যাক। কিন্তু সবকিছু ছাপিয়ে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। আমাদের এগিয়ে যাওয়াকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কারণ সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কারণ আমার কাছে ক্ষমতাটা ভোগের বস্তু নয়। প্রধানমন্ত্রী বলেন, সমাজের অবহেলিত ও ছিন্নমূলদের ভাগ্য পরিবর্তন করায় আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। আমরা শুধু হতদরিদ্র মানুষই নয় ছিন্নমূল, বেদে, হিজড়াসহ সব শ্রেণির মানুষকে ঘর দিয়ে যাচ্ছি। আমরা চাই যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে আপনারা দাঁড়াবেন। শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশকে কেউ অবহেলা চোখে দেখে না। দুর্যোগের দেশ, দুর্ভিক্ষের দেশ বলার সুযোগ পায় না। সবাই বলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে এদেশের মানুষের জন্য। করোনা মোকাবিলায় বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সম্পদের সীমাবদ্ধতা আছে। বৈশ্বিক করোনা মহামারী মোকাবিলায় অনেক ধনী দেশ যা পারেনি আমরা তা পেরেছি। সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছি এবং এসব ভ্যাকসিন কিনে আনতে আমাদের অনেক খরচ হয়েছে। শুধুমাত্র একটা ভ্যাকসিনের দাম ধরে, সেই হিসাব ধরলে কিন্তু হবে না। একটা ভ্যাকসিন কিনতে আমাদের লোকবল লেগেছে, স্থান লেগেছে। টিকা নিয়ে এসে সংরক্ষণ করতে হয়েছে। এগুলো রাখার জন্য ডিপ ফ্রিজ কিনতে হয়েছে। এগুলো গ্রামপর্যায়ে দেয়ার জন্য সেখানেও এয়ারকন্ডিশন ঘর তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্যকর্মী যারা টিকা দিয়েছে ও টেস্ট করেছে সেখানেও কিন্তু আমাদের টাকা খরচ হয়েছে। চিকিৎসকসহ আমাদের যেসব স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের থাকা-খাওয়ার ভাতা এমনকি সুরক্ষার জন্য পিপিই থেকে শুরু করে সব কিছু অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই টাকা খরচ করতে হয়েছে। ইনজেকশন দিতে গিয়ে যে সিরিজ কিনতে হয়েছে, তাতেও খরচ হয়েছে। এসব তথ্য যদি এক এক করে হিসাব করা হয় তাহলে বোঝা যাবে যে এখানে কত টাকা খরচ করতে হয়েছে। আমরা চিকিৎসক নিয়োগ দিয়েছি, নার্স নিয়োগ দিয়েছি, স্বাস্থ্য কর্মী নিয়োগ দিয়েছি, ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। এভাবে আমরা বিনা পয়সায় মানুষকে সেবা দিয়েছি। অনেক ধনী দেশ সেটা করতে পারেনি। আমরা পেরেছি। করোনায় মারা গেছেন, পরিবারের সদস্যরা লাশ ফেলে রেখে চলে গেছেন। সেখানে কিন্তু আমাদের পুলিশ সেই লাশ দাফন করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সবাই মানুষের পাশে দাঁড়িয়েছেন। এভাবেই আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
6
প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বেফাঁস বক্তব্যের অভিযোগে ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন গ্রহণ করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।আজ রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার এ আবেদন করেন মো. ফারুক (৩৯)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পিপি শাকিল রহমান।মামলার বাদী ফারুক হোসেন চেঙ্গাকান্দী পাইকপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি বারদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।বিষয়ে মামলার বাদী ও বারদী ইউনিয়ন পরিষদে সাবেক সদস্য ফারুক হোসেন বলেন, 'বারদী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ওয়াজ মাহফিলে বেফাঁস বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রপ্রধান। তাঁকে নিয়ে বেফাঁস বক্তব্য দেওয়া হয়েছে।'প্রধানমন্ত্রীকেও অনুমতি নিয়ে ঢুকতে হবে, মন্তব্য করে পদ হারালেন চেয়ারম্যানতিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যে মানহানি হয়েছে। এ জন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।'উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল তার বক্তব্যে বলেন, 'নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলেও অনুমতি লাগবে'। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ চেয়ারম্যান আরও বলেন, 'আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকাতে আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে। আমি যদি সুইচ অফ বলি তাহলে সেটাই হবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে। কারও ফোনে প্রশাসন আসবে না।'
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে র্যাব তাকে আটক করে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে ২৪ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এর পর তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত সোমবার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে বিভিন্ন সময়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।
6
বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে বিপাকে মানুষ। ক্ষতির মুখে পড়েছে অনেক বড় কোম্পানি। করোনার প্রকোপ থেকে বাঁচতে অনেক কোম্পানি হোম অফিস শুরু করেছিল। প্রায় বছরখানেক হতে চলল। করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহার শুরু হয়েছে। শিগগিরই করোনার টিকা বাজারে আসতে যাচ্ছে। আর এতে অনেকেই স্বস্তি পাচ্ছেন। তারপরও কিছু তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান চাচ্ছে তাদের কর্মীরা বাড়ি থেকেই কাজ চালিয়ে যাক। ভারতের বেঙ্গালুরুভিত্তিক তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান উইপ্রো আগামী বছরের ৪ এপ্রিল পর্যন্ত বাড়ি থেকেই কাজ করতে বলেছে। বিজনেস টুডে ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের তিনটি প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থার একটি টিসিএস ইনফোসিস উইপ্রোর কর্মীর সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার। তাঁদের মধ্যে ৯৮ শতাংশ (৮ লাখ ৬১ হাজার) কর্মী বাড়ি থেকেই কাজ করছেন। ইনফোসিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান রিচার্ড লোবো বলেন, '৯৯ শতাংশ কর্মী এখন বাড়ি থেকে কাজ করছেন। বাড়ি থেকে কাজের ব্যাপারে (পরবর্তী ত্রৈমাসিকে জানুয়ারি থেকে মার্চ) আপাতত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এপ্রিলের পর থেকে অফিসের লোকজন আনার ব্যাপারটা পর্যালোচনা করা হবে, যা নির্ভর করছে করোনাভাইরাসের অবস্থা কেমন থাকে এবং কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে।' কর্মীদের বাড়ি থেকে কাজ করানোর ধারা বজায় রাখতে চাইছে উইপ্রো। তারা আগেই ঘোষণা দিয়েছিল, ২০২৫ সালের মধ্যে অফিস থেকে মাত্র ২৫ শতাংশ লোক দিয়ে কাজ করানো হবে। এর আগে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম তিনে থাকা ভারতের এই কোম্পানি তাদের দেড় লাখ কর্মীর বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছিল। গুগল গত সপ্তাহে জানায়, তাদের কর্মীরা বাসায় থেকে কাজ করবেন ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে গুগলের কর্মীরা তিন দিন বাসায় এবং তিন দিন অফিসে কাজ করবেন।
1
ঢাকা: করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।পিয়ার রিভিউ-এর আগে গবেষণাটি বায়োআরজিভ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক এবং গবেষণার সহ-লেখক অলিভিয়ার শোয়ার্জ বলেন, ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম হলেও সম্ভবত এটি সুরক্ষা দিতে পারে।বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অরলিন্স শহরের স্বাস্থ্য কর্মীদের ২৮ জনের ওপর গবেষণাটি করা হয়। এদের মধ্যে ১৬ জনকে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন এবং ১২ জনকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়। গবেষণায় দেখা যায়, যারা ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় করোনার ধরনের( বি.১.৬১৭) বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রয়োজন তা তিনগুণ হ্রাস পেয়েছে। তবে এর পরেও ফাইজারের ভ্যাকসিন সুরক্ষা দিতে সক্ষম। গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন ছিল। এই টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিম্ন স্তরের অ্যান্টিবডিগুলোকে প্ররোচিত করতে পারে। গত এক বছরের মধ্যে যাদের করোনা হয়েছে এবং যারা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় ধরনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে সেই তুলনায় যুক্তরাজ্যের ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন আরও তিন থেকে ছয়গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।২০১৯ সালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি ধরন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ধরন বিশ্বের ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
3
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে গেল ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছে আরও ৩৪ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী নয়জন। নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৬৬৮ জনে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জনে। এ পর্যন্ত করোনায় মৃত চার হাজার ৬৬৮ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৬৩৮ জন (৭৭ দশমিক ৯৩ শতাংশ) এবং নারী এক হাজার ৩০ জন (২২ দশমিক শূন্য ০৭ শতাংশ)। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, বরিশালে দুইজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে তিনজন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গেল ২৪ ঘণ্টায় যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন।
4
কানাডা ও আমেরিকায় শেষ হলো 'ঊনপঞ্চাশ বাতাস' ছবির প্রদর্শনী। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে ফিরল বাংলাদেশের সিনেমা, ফিরল বাংলাদেশের সিনেমার দর্শক। কোনো সন্দেহ ছাড়াই আমি বলতে পারি, সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় সবচেয়ে সুনির্মিত আধুনিক প্রেমের সিনেমা 'ঊনপঞ্চাশ বাতাস'। প্রেম বা ভালোবাসার সম্পর্ক কোনো কাচের যুগের বিষয় নয় যে ইচ্ছেমতো ভেঙে গেল বা ফেললাম। 'ঊনপঞ্চাশ বাতাস' সিনেমাটির মূল বিষয় এটিই। অয়ন আর নীরা তাদের নিঃশ্বাসের বিয়ে দেয় এবং প্রতিজ্ঞা করে, তাদের দুজনের অর্ধেকটা দম মিলেমিশে এক হয়ে যাবে। তাই এর মাঝে একজন যখন আর একসঙ্গে নিঃশ্বাস নেয় না, অর্ধেকটা দম নিয়ে দিনের পর দিন আরেকজনের অস্বস্তিকর যন্ত্রণা হয়, জন্ম নেয় সঙ্গীকে ফিরে পাওয়ার ব্যাকুল অস্থিরতা,'অর্ধেকটা দম নিয়ে আমিদিনের পর দিন বসে থাকি,বাকিটা একসাথে নেব বলে'কানাডা ও আমেরিকায় 'ঊনপঞ্চাশ বাতাস'-এর মুক্তি বেশ কিছু অসাধারণ ও অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে। এ সিনেমা এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল রিলিজ পাওয়া বাংলাদেশি সিনেমা। নিউইয়র্কের টাইমস স্কয়ারের ফ্ল্যাগশিপ কোনো সিনেমা থিয়েটারে মুক্তি পাওয়া প্রথম কোনো বাংলাদেশি সিনেমা। উত্তর আমেরিকার দর্শকদের সবচেয়ে উচ্ছ্বসিত প্রশংসা পাওয়া বাংলাদেশি সিনেমা। উত্তর আমেরিকায় মাত্র দেড় মাস হলো সিনেমা থিয়েটারগুলো পূর্ণ ক্যাপাসিটিতে রান করছে। বড় বড় ইন্ডাস্ট্রির সব সিনেমাও নিয়মিতভাবে মাত্র মুক্তি পেতে শুরু করেছে। সব শ্রেণির দর্শক এখনো প্রেক্ষাগৃহে ফেরেনি। মাস্ক পরে দীর্ঘ লাইন ধরে ভ্যাক্সিনেশন প্রুফ দেখিয়ে হলে ঢোকাটাও অনেকের কাছে আরামদায়ক নয়। এর মধ্যেও 'ঊনপঞ্চাশ বাতাস' দেখতে বেশ ভালো পরিমাণ দর্শক সিনেমাহলগুলোতে গেছে এবং আমি যত দূর জানি, তাতে ঘোষণা দিয়ে বলতে পারি, প্রত্যেক দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছে। শুধু মুগ্ধই হয়নি, তাদের কাছের মানুষদের সিনেমাটি দেখার জন্য রীতিমতো ইনসিস্ট করেছে। কয়েকজন তো এতই অভিভূত হয়েছে, সিনেমা দেখা শেষে নিজেরা তাদের প্রতিক্রিয়া শ্যুট করে ফেলেছে। আমাদের জন্য ভীষণ আনন্দ ও গর্বের-এর মধ্যে আমাদের সবার প্রিয় কবি আসাদ চৌধুরীও ছিলেন। স্বপ্ন স্কেয়ারক্রো'র কোনো কোনো সিনেমা টানা চার সপ্তাহও চলেছে এখানে, কিন্তু এমন উচ্ছ্বসিত দর্শক প্রতিক্রিয়া পায়নি আর কোনো সিনেমা এখন পর্যন্ত। মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, এত সুন্দর একটি সিনেমা তিনি বানিয়েছেন। এখন অপেক্ষা তাঁর পরের সিনেমার জন্য। ব্যক্তিগতভাবে আমি চাইব সেটি ২০২২-এই চলে আসুক। বাংলাদেশ, উত্তর আমেরিকা আর ইউরোপে একসঙ্গে মুক্তি পেয়ে আরও বড় কিছু ঘটাক সেই সিনেমা।মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তকবাংলাদেশি ছবির বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট
2
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে ৬ দিনের সফরে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের অবস্থান করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিয়ে তিনি মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে আইপিইউভুক্ত দেশগুলোর সহযোগিতার আহ্বান জানাবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢাকা থেকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড যান। সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামীকাল রবিবার (১৩ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর বৃহষ্পতিবার পর্যন্ত চার দিন ব্যাপী বেলগ্রেডে এই অ্যাসেম্বলি এবং আইপিইউয়ের সংশ্লিষ্ট সভা অনুষ্ঠিত হবে। অ্যাসেম্বলিতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশের সব চেয়ে বড় চলমান সমস্যা রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষন করে মিয়ানমারের ওপরে চাপ সৃষ্টির আহ্বান জানাবেন। স্পিকারের সঙ্গে আইপিইউতে অংশ নেয়া প্রতিনিধি দলের অন্য ১২ জন সদস্য হলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। জানা গেছে, বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭শ এর অধিক এমপি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এই অ্যাসেম্বলিতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নারী এবং ১৭ শতাংশ তরুন এমপি রয়েছেন, যাদের বয়স ৪৫ এর নিচে। আগামী ১৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে ড. শিরীন শারমিন চৌধুরীর।
6
কক্সবাজারের টেকনাফ সদরের মহেশখালিয়া পাড়া এলাকা থেকে রোকেয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, রোকেয়াকে হত্যা করা হয়েছে। তার মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. আজিজের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডি প্রতিদিন/এমআই
6
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে বলেছেন, ন্যাটো জোটের আরও দৃঢ়সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। তিনি বলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেছেন, পরবর্তীতে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে-সেখানে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, তুরস্ক ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র।
3
বিশাল আর্থিক চুক্তিতে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের চুক্তির নবীকরণ হওয়ার পর থেকেই শুরু বিতর্ক। অনিয়ম দেখিয়ে উয়েফার কাছে অভিযোগ জানালেন খোদ লা লিগা সভাপতি তেবাস। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, এমবাপে নাকি প্যারিসের বিখ্যাত ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। বাস্তবের ঘটনা ঠিক তার উল্টা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা চুক্তিতে তিন বছরের জন্য এমবাপে সই করলেন পিএসজিতেই। থেকেই যাচ্ছেন প্যারিসে। এরসাথে চুক্তিপত্র শুধুমাত্র সই করার জন্য দেয়া হচ্ছে ১২৫ মিলিয়ন ডলার। গোল করলে বোনাস, ট্রফি জিতলে আর্থিক সম্মানের সাথে ছবি তোলার স্বত্ত্বও পাবেন। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এই মুহূর্তে হয়ে গেলেন এমবাপে। শুধু অর্থেই থামেননি। ফরাসি তারকা আরো কিছু শর্ত দিয়েছেন। এমবাপে নাকি চান না নেইমারের সাথে খেলতে। তার বদলে আনতে হবে বার্সেলোনা থেকে উসমান দেম্বেলেকে। আসলে এমবাপে চাইছেন, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের পিএসজি থেকে সরিয়ে দিতে। তবে এমবাপের বিশাল চুক্তিতে পিএসজিতে থেকে যাওয়া নিয়ে সোচ্চার হয়েছে স্পেনের লা লিগা। তারা উয়েফার কাছে অভিযোগও জানিয়েছে। রিয়ালের অধিনায়ক করিম বেনজেমা আবার আগবাড়িয়ে বলেছেন, এমবাপে বিশ্বাসঘাতক। নিজে টুইট করে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, 'গত মরশুমে পিএসজি লোকসান করেছিল ৭০ কোটি ইউরো। তা সত্ত্বেও এমবাপের চুক্তি নবীকরণে যে বিশাল অঙ্কের বেতন-বোনাস দিচ্ছে তা এককথায় ফুটবলের অপমান।' তাকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে পানি ঢালার জন্য এমবাপে স্বয়ং টুইট করেছেন রিয়াল মাদ্রিদকে। সেই টুইটে তিনি বলেছেন, আমাকে দলে নেয়ার কথা ওরা ভেবেছিল। কিন্তু তা না হওয়ায় ওরা হতাশ। সেই হতাশার কারণ খুব সহজেই আমি অনুভব করতে পারি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমি ওদের বড় সমর্থক হব। অনেকেই বলছেন, এমবাপের এই টুইট আসলে স্পেনীয়দের ক্ষোভ প্রশমিত করার জন্যই। কারণ রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে, এই খবর জানতেন প্রায় সবাই। রিয়ালে না গিয়ে প্যারিস সাঁ জাঁয়ে থাকার সিদ্ধান্ত নেন তিনি। আর এতে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনি স্পেনের ফুটবলপ্রেমীরাও ফরাসি এই তারকার উপরে ক্ষুব্ধ হয়েছেন। সূত্র : সংবাদ প্রতিদিন
12
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার চৌমুনা চত্বরে শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। এ সময় বক্তারা সাংবাদিক ইমাম হোসেন সোহেলের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের দাবি জানান।এ সময় শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে উপজেলা প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন রাহিদের ওপর হামলার ঘটনায়ও নিন্দা জানান তাঁরা।মানববন্ধনে বক্তব্য দেন-ইমন দেব চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. কাওছার ইকবাল, সহসভাপতি দীপংকর ভট্টাচার্য, সঞ্জয় কুমার দে, শফিকুল ইসলাম রুম্মন, কাউছার আহমদ রিয়ন সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তার সম্পাদক মুমিনুল হোসেন সোহেল, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন প্রমুখ।মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে প্রতিবাদে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ব্লাডম্যান শ্রীমঙ্গল, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি, মানবাধিকার সংস্থা, আলোর শক্তিসহ ১৪টি সংগঠন অংশ নেয়।
6
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতা, মৌলবাদ ও জঙ্গিবাদকে উসকে দেওয়ার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে তালা লাগিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বুধবার শহীদ মিনারে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও সমাবেশ শেষের সংগঠনটির বিক্ষিপ্ত কিছু নেতা কর্মী একপর্যায়ে কাজী মোতাহার হোসেন ভবনে অবস্থিত আইন বিভাগে অবস্থিত অধ্যাপক আসিফ নজরুল কক্ষে তালা লাগিয়েছে তারা।কক্ষে তালা লাগিয়ে সেখানে কিছু পোস্টার লাগিয়েছে তাঁরা। পোস্টারে উল্লেখ আছে, 'আইএসআই'র পেইড এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই' 'জামাত-শিবিরের দালাল আসিফ নজরুলের বিচার চাই' 'তালেবানের দালাল আসিফ নজরুলের বিচার চাই' 'রাষ্ট্রদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই'।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অধ্যাপক আসিফ নজরুল সামজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দিয়েছে সেটা রাষ্ট্রদ্রোহী এবং প্রকাশ্যে জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো। তাঁর এই স্ট্যাটাসকে কেন্দ্র করে দেশের তরুণ সমাজ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তালা লাগিয়েছে বলে আমি শুনেছি। তাতে ছাত্রলীগ সংহতি প্রকাশ করছে। অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রলীগের এই নেতা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, তালা লাগানোর বিষয়ে আমি শুনেছি। প্রক্টরিয়াল মোবাইল টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা আমরা এখনও জানি না। তবে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রক্টর।সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমার কক্ষে তালা লাগানোর বিষয়টি আমি জেনেছি। তবে কে বা কারা লাগিয়েছে ওই সব বিষয়ে আমি অবগত নই।উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর গত ১৬ আগস্ট অধ্যাপক ড. আসিফ নজরুল তাঁর ভেরিফাইয়েড ফেসবুক পেজে লিখেন ' সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশও হতে পারে'। মূলত এ স্ট্যাটাসকে কেন্দ্র করে তালা লাগানো হয়েছে বলে জানা যায়।
1
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরজেলেনস্কির জন্মস্থান (হোম সিটি) কিরিভি রিহ শহরে ক্ষেপনাস্ত্র আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার দাবি করে বলেছে, এতে ইউক্রেনসেনাবাহিনীর ব্যাপক পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়েছে। রোববাররাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউক্রেনের আরেক শহরদিনিপ্রতেইউক্রেনের এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বিডিপ্রতিদিন/কবিরুল
3
দেশে এ পর্যন্ত অন্তত ১০৯ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন মারা গেছেন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৫ জন, এর মধ্যে মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে আছেন সংসদের সংরক্ষিত নারী আসনের ১২ জন। সর্বশেষ করোনায় আক্রান্ত হন ফজলে হোসেন বাদশা এমপি। সংসদ সচিবালয় ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদ সচিবালয় সূত্র বলছে, প্রতিটি সংসদ অধিবেশনের আগে সবার করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। এতে দেখা গেছে, উপসর্গ ছাড়াও অনেকের করোনা শনাক্ত হয়েছে।
6
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে। সকাল দশটায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাড়ে ৮টা থেকেই শুরু হয় বৃষ্টি। তবুও শোলাকিয়া মাঠে ছিল মুসল্লিদের ঢল। বৃষ্টির প্রভাব বিন্দুমাত্রও পড়েনি ঈদ জামাতে। এবারের জামাতে চার লাখ মুসল্লিরও অধিক নামাজ আদায় করেছেন বলে ধারণা আয়োজকদের।মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া ঈদুল ফিতরের ১৯৫ তম জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার শাহাবুদ্দিন মসজিদের খতিব হাফেজ মাওলানা শোয়াইব বিন আব্দুল রউফ। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তখনো অঝোরে ঝরছিল বৃষ্টি।আগের দিন থেকেই বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা কিশোরগঞ্জ জেলা শহরে প্রবেশ করতে থাকেন। কাকডাকা ভোর হতেই হাজার হাজার মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠে ঈদগাহে প্রবেশের রাস্তাঘাট। কেউ গাড়িতে চড়ে কেউ বা পায়ে হেঁটে জামাতে অংশ নিতে আসেন। সকাল ৯টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শোলাকিয়া। কড়া নিরাপত্তার মধ্যে মুসল্লিরা মাঠে প্রবেশ করে জামাতে অংশ নেন।বরাবরের মতো বহু মুসল্লি মাঠের আশপাশের প্রায় তিন কিলোমিটার রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। মুসল্লিদের বিশ্বাস বেশি লোক একসঙ্গে নামাজ আদায় করলে আল্লাহ তা কবুল করেন। তাই নানা ভোগান্তির পরও বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লি শোলাকিয়ায় নামাজ আদায় করতে আসেন বহু বছর ধরেই।নেত্রকোনা থেকে এসেছেন ছফির উদ্দিন। এবার নিয়ে পাঁচবার শোলাকিয়ায় ঈদের জামাতে নামাজ আদায় করেছেন। তিনি বলেন, 'প্রথমবার এ মাঠে নামাজ আদায় করে মনে একটা অন্যরকম শান্তি চলে আসে। রাতেই এখানে একটি আবাসিক হোটেলে এসে উঠেছিলাম। তারপর সকালে লাখো মুসল্লির সঙ্গে জামাতে অংশ নিয়েছি।'২০১৬ সালে ঈদের নামাজ চলাকালীন মাঠের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার পর থেকে শোলাকিয়ার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয় খুব গুরুত্বসহকারে। দুই বছর পর জামাত হওয়ায় এবারও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মাঠের ভেতরে দুটি ওয়াচ টাওয়ারে স্নাইপিং রাইফেল নিয়ে দায়িত্বপালন করেন র্যাব সদস্যরা। এ ছাড়া, আরও চারটি ওয়াচ টাওয়ারে ছিলেন পুলিশের সদস্য। মাঠের নজরদারিতে পুলিশের বেশ কয়েকটি ড্রোন ক্যামেরাও মোতায়েন ছিল। মোতায়েন ছিল মাইন সুইপিং ও বোমা নিষ্ক্রিয়করণ দল। পুরো মাঠ ও আশপাশের এলাকা ছিল সিসি ক্যামেরার নজরদারিতে। জেলা পুলিশের তথ্যমতে, ১ হাজার ৩ শত পোশাকধারী পুলিশের পাশাপাশি, ৫ প্লাটুন বিজিবি ও সাদা পোশাকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল মাঠের নিরাপত্তায়।জামালপুর জেলার ৬৫ বছরে জয়নাল বলেন, 'আমি ১২ বছর বয়সে প্রথম বাবার সঙ্গে এ মাঠে ঈদের জামাতে এসেছিলাম। এবার আমি আমার ছেলে ও নাতিকে নিয়ে এসেছি। আমার নাতির বায়না ছিল এ মাঠে ঈদের জামাতে আসবে। কিন্তু গত দুই বছর করোনায় ঈদের জামাত না হওয়ায় আসতে পারেনি। তবে এবার বৃষ্টিতে ভিজে নামাজ পড়েও মনে একটা তৃপ্তি পেয়েছি, নাতি ও ছেলেকে নিয়ে একসঙ্গে অংশ নিয়ে।'শোলাকিয়া ঈদগাহের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শটগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩ টি,৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজ শুরুর সংকেত দেওয়া হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, 'ভোরেই পুরো মাঠ তল্লাশি করা হয়। শহরের যত অলিগলি আছে সবখানে আমাদের নিরাপত্তা চৌকি বসানো হয়েছিল। সব মিলিয়ে চার স্তরের নিরাপত্তা ছিল শোলাকিয়াকে ঘিরে। পাঁচ প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্যের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আমরা খুব সন্তুষ্ট এত বড় একটি জামাত নির্বিঘ্নে শেষ করতে পেরে।'ঈদের জামাতকে ঘিরে শহরের মোড়ে মোড়ে নির্মাণ করা হয় শুভেচ্ছা তোরণ। রাস্তার দুপাশে টাঙানো হয় নানা রঙের পতাকা ও ব্যানার। মুসল্লিদের সুবিধায় পুরো মাঠ ও আশপাশে খাবার পানির ব্যবস্থা রাখে পৌর কর্তৃপক্ষ। মাঠে তৎপর ছিল স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে স্কাউট সদস্যরা। সব মিলিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় মুখর ছিল গোটা শোলাকিয়া মাঠ। সকালে দুটি বিশেষ ট্রেনে ভৈরব ও ময়মনসিংহ থেকে বিপুলসংখ্যক মুসল্লি কিশোরগঞ্জে আসেন।কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম বলেন, 'গত দুই বছর করোনা মহামারির কারণে শোলাকিয়ায় ঈদ জামাত হয়নি। তাতে সব মুসল্লিদের মনে একটি আক্ষেপ ছিল। আজকে লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়া মাঠ আবারও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে উপমহাদেশের একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।'
6
মৌমাছির কারণে কলকাতা বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে থাকলো এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ওই ফ্লাইটে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদল ছিল। এয়ার ইন্ডিয়ার এআই-৭৪৩ ফ্লাইটটির রোববার সকাল ৯টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দর ছাড়ার কথা ছিল জানিয়ে কলকাতা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৌমাছির কারণে তিন ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার পর বেলা ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সকালে দুইবার উড্ডয়নের চেষ্টা করলেও দুইবারই রানওয়েতে ফিরে আসে ফ্লাইটটি। তখন এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে 'কারিগরি ত্রুটি'র কথা বলা হয়েছিল। এ অবস্থায় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে যেতে চাইলে কেবিন ক্রুরা দরজা খোলার চেষ্টা করেন। আর সেই সময়েই মৌমাছির বিষয়টি দৃষ্টিগোচর হয়। তথ্যমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধি দলটিআগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। মৌমাছির কারণে ফ্লাইট দেরি হওয়ায় পুরো তিন ঘণ্টা তাদের উড়োজাহাজেই আটকে থাকতে হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, 'কারিগরি ত্রুটি'র কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়। পরে মৌমাছির কবলে পড়েউড়োজাহাজটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে পানি দিয়েমৌমাছি তাড়ানোর পর বেলা ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দর ছেড়ে যায়।
6
বিরোধীদলীয় নেতা ও উপনেতার (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার (১২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর তা জাতীয় সংসদে পাশের জন্য রিপোর্ট দিতে সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশগ্রহণ করেন। বৈঠকে ডেভেলপমেন্ট বোর্ড ল রহিতকরণ বিল, ২০২১ পরে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। কমিটি সর্বসম্মতিক্রমে রিপোর্টটি গ্রহণ করে।
6
জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। খবর বাসসের অপর নেতা এএইচএম কামারুজ্জামানের কবর রাজশাহীতে এবং সেখানেও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতা বিরোধী শক্তি তাদের হত্যা করে।জাতীয় এ চারনেতা হলেন, স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এএইচএম কামরুজ্জামান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ থাকায় সকালে তার পক্ষে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, ড. আব্দুর রাজ্জাক, আবদুল মান্নান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, অ্যডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপুমণি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বনানী কবরস্থানে পবিত্র ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।জাতীয় চার নেতার মধ্যে এ এইচ এম কামরুজ্জানকে রাজশাহীর কাদিরগঞ্জে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দিবসটি উপলক্ষে সেখানেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, যুবলীগ উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ উত্তর ও দক্ষিণ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ,বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাস্তুহারা লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বিভিন্ন দল ও সংগঠন জাতীয় চার নেতাসহ ১৫ আগস্টের নিহত শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
9
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের 'বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল' এবং 'ব্যাংকার বহি সাক্ষ্য বিল' নামে দুটি বিল পাসের জন্য উঠছে। বুধবার (২ নভেম্বর) জাতীয় সংসদের 'অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আব্দুস শহীদ, কাজী নাবিল আহমেদ এবং রুমানা আলী অংশ নেন। বৈঠকে 'বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট ) বিল' এবং 'ব্যাংকার বহি সাক্ষ্য বিল' বিষয়ে আলোচনা হয়। বিল দুটির প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করা হয়। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
6
সকালের নাস্তা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেইসঙ্গে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে এবং সারাদিন সতেজ ও সজীব থাকতে সকালের নাস্তার বিকল্প নাই। সকালের নাস্তা করলে শরীরে কোনো ক্লান্তি স্পর্শ করতে পারে না। এছাড়াও গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত সকালের নাস্তা করে তারা পরীক্ষায় ভালো ফল করে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলের সঙ্গে সকালের নাস্তার কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে গবেষণা করেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। স্কুল ও কলেজের ২৯৪ জন শিক্ষার্থীদের নিয়ে করা গবেষণায় দেখা যায়, ২৯ শতাংশ শিক্ষার্থী সকালের নাস্তা না খেয়েই ক্লাস করে, ১৮ শতাংশ মাঝে মাঝে নাস্তা করে এবং ৫৩ শতাংশ শিক্ষার্থী নিয়মিত নাস্তা করে ক্লাস করে। গবেষক ক্যাটি অ্যাডলফাস গবেষণা শেষে জানান, যেসব শিক্ষার্থী নাস্তা খেয়ে ক্লাসে আসতো তারা অন্যদের চেয়ে পরীক্ষায় ১০.২৫ পয়েন্ট বেশি নম্বর পেয়েছে। সকালের নাস্তা ছাড়াও সামাজিক-অর্থনৈতিক, লিঙ্গ, বয়স এবং বিএমআইয়ের ওপর শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কিছুটা নির্ভর করে। সন্তানের পরীক্ষায় ভালো ফলাফল চাইলে অবশ্যই সকালের নাস্তা খাওয়াটা নিশ্চিত করতে হবে। সকালের নাস্তায় সবজি খিচুড়ি, ডিম, আটার রুটি, দই, সালাদ, ফলসহ প্রোটিন এবং আঁশযুক্ত খাবার বেশি রাখতে পারেন। তবে খাবার তালিকায় লবণ এবং চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব কম রাখা উচিত। সূত্র: মিডডে ডটকম
4
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের অনুসারী হিসেবে পরিচিত আওয়ামী লীগের একাংশ শনিবার দুপুরে এই কর্মসূচি পালন করে। চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে শাহনাজ পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এই ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত আতাউর রহমানের স্ত্রী। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগের বিবদমান একটি অংশ। তারা এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমানের মনোনয়ন চেয়েছিল। শাহনাজ পারভীনের মনোনয়ন পরিবর্তন করে আনিছুরকে মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকেরা শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। পরে সেখান থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলী খান বলেন, 'ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারি বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়নি, এটা আমরা মানতে পারি না। তিনি এখানে দলের কান্ডারি। তাই মনোনয়ন পরিবর্তন না করলে এই ইউনিয়নে নৌকার প্রার্থী শাহনাজ পারভীন অবশ্যই হারবেন।' ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান অভিযোগ করেন, শাহনাজ পারভীন তাঁর স্বামী আতাউর রহমানকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কেন্দ্র থেকে মনোনয়ন হাতিয়ে নিয়েছেন। প্রকৃতপক্ষে তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি আরও বলেন, 'আমি এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। বিগত দিনে সুনামের সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তাই দলের উচিত ছিল আমাকেই মনোনয়ন দেওয়া।' তবে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের অপর অংশের সহসভাপতি ও দলীয় মনোনয়ন পাওয়া শাহনাজ পারভীন বিক্ষোভকারীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, 'আমার স্বামী একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুর পর তাঁকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি সুনামের সঙ্গে এই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।' তিনি বলেন, 'দলীয় নেতারা সবকিছু যাচাই-বাছাই করে আমাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়নবঞ্চিত হয়ে একটি পক্ষ ভাড়াটে লোকজন দিয়ে সংবাদ সম্মেলন ও মিছিল করাচ্ছে।' বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। বিক্ষোভকারীরা স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের করা কমিটির লোকজন। তাঁরা অতীতেও নৌকার বিপক্ষে প্রচারণায় লিপ্ত ছিলেন। এবারও নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন।
9
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৮৮ হাজার ৩৪৭ জন মানুষ। এতে শতকরা প্রথম ডোজ নেওয়ার হার ৩৫ শতাংশ।গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৯১৯ জন করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ইতিমধ্যে এখন পর্যন্ত ৮৮ হাজার ৩৪৭ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৩৩২ জন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের (ইপিআই) মেডিকেল টেকনোলজিস্ট সঞ্জীব কুমার সেন জানান, শাহরাস্তি পৌরসভা ও ১০টি ইউনিয়নে গণ টিকাসহ উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র, ২৫টি কমিউনিটি ক্লিনিক, ৯টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেওয়া হয়েছে। প্রদানকৃত টিকার মধ্যে ৮৩ হাজার ১৩৯ জনকে সিনোফার্ম ১ম ডোজ ও ৩৮ হাজার ৩৯ জনকে ২য় ডোজ এবং ৫ হাজার ২০৮ জনকে কোভিশিল্ড প্রথম ডোজ ও ৪ হাজার ৯৫০ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় জনসংখ্যা ৩ লাখের মতো। এখানে ১ লাখ ৯১৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। লক্ষ্যমাত্রা ছিল নভেম্বরে ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা। ইতিমধ্যে ৩৫ শতাংশ লোক টিকা গ্রহণ করেছেন।তিনি আরও জানান, উপজেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীরা সুস্থ রয়েছেন। কোথাও ভ্যাকসিন গ্রহণ পরবর্তী কোন জটিলতার খবর পাওয়া যায়নি।
6
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছয়টি নদী মৃতপ্রায়। এ গুলোতে পানি নেই বললেও চলে। নদীগুলো পানি শুকিয়ে মরা খালে পরিণত হওয়ার পথে।পাটগ্রাম উপজেলা দিয়ে বয়ে যাওয়া নদীগুলো হলো ধরলা, তিস্তা, সানিয়াজান, শিংগীমারী, চেনাকাটা, শংলী নদী। স্থানীয়দের মতে, একসময়ের খরস্রোতা এসব নদী খনন করে রক্ষা করা না হলে অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে।জানা গেছে, বাংলাদেশের দিকে প্রবাহিত নদীগুলোতে ভারতের একের পর এক বাঁধ ও আন্তর্জাতিক নদীশাসন আইন অমান্য করে একতরফা নদীশাসন করায় দেশের এসব নদী হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন থেকে পানি প্রবাহ ঠিকমতো না থাকায় পলি ও বালু পড়ে অধিকাংশ নদী ভরাট হয়ে গেছে। ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে ও ভারতের ছেড়ে দেওয়া পাহাড়ি ঢলের পানি উপচে পড়ে নদী এলাকা প্লাবিত হয়।গত বছরের ২০ অক্টোবর বর্ষা মৌসুমে দহগ্রাম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত সানিয়াজান ও তিস্তা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে কয়েকশ একর ধান খেত, দিঘির মাছ, রাস্তা, সেতুর ব্যাপক ক্ষতি হয়।স্থানীয়রা জানান, পদ্মা নদীর ওপর ভারতের ফারাক্কা বাঁধ ও তিস্তা নদীর ওপর গজলডোবা ব্যারাজ নির্মাণ করে পানি প্রত্যাহার করে নেওয়ায় রংপুর-লালমনিরহাট অঞ্চলের বেশ কিছু নদীর মতো পাটগ্রাম উপজেলার ৬টি নদী মরা খালে পরিণত হওয়ার পথে। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের অধিকাংশ নদী মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে স্থানীয়দের আশঙ্কা।গজলডোবা ব্যারাজের মাধ্যমে ভারত আন্তর্জাতিক নদী শাসন আইন অমান্য করে একচেটিয়াভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নেওয়ায় শুষ্ক মৌসুমে পাটগ্রাম উপজেলার তিস্তা, ধরলা, সানিয়াজান, শিংগীমারী, চেনাকাটা, শংলী নদীর নাব্যতা হারিয়ে মাইলের পর মাইল বালু চর পড়ে সরু খালে পরিণত হয়েছে। এসব নদীতে মানুষ এখন ইরি-বোরো, ভুট্টা, তামাক, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের চাষাবাদ শুরু করেছে। ইতিমধ্যে অবৈধ দখলদারেরা নদীর তীরের এলাকা দখল করে নিচ্ছে।ভারত যদি আন্তর্জাতিক নদী শাসন মেনে নদী শাসন ও পানি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করত তাহলে বাংলাদেশের দিকে প্রবাহিত নদীগুলোতে পানি প্রবাহ বাড়ত দাবি করে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, 'নদী হারিয়ে যাওয়ার বড় আরেকটি কারণ হলো জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই পানি প্রবাহের উৎস কমে যাওয়া। ভারতেও পানি প্রবাহ কম। যা পানি প্রবাহ আছে তাঁরা (ভারতীয় কর্তৃপক্ষ) আন্তঃনদী সংযোগের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে তাঁদের চাষাবাদে ব্যবহার করছে।'
6
আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টুতে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রোমান সানা ও দিয়ার হাত ধরে বাংলাদেশ ফাইনালে ওঠার পর সবার চোখ ছিল সুইজারল্যান্ডের লুজানের দিকে। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে সোনালি পদকের হাতছানি ডাকছিল বাংলাদেশকে। ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়ানো রোমান ও দিয়াও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। কিন্তু ফাইনালের মঞ্চে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি এ দুই তীরন্দাজ। শনিবার লুজানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে রুপা জিতেছে বাংলাদেশ। সোনার পদক জিততে না পারলেও বিশ্বমঞ্চে রুপা জেতাও অনেক বড় অর্জন। রৌপ্য পদক জেতায় রোমান ও দিয়া সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে থাকা বাংলাদেশের ফাইনালে প্রতিপক্ষ ছিল দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস। আর অভিজ্ঞতায় রোমান-দিয়ার চেয়ে এগিয়ে ছিলেন নেদারল্যান্ডসের দুই তীরন্দাজ গ্যাব্রিয়েল শুলসার ও সেফ ফন ডেন বার্গ। পাঁচ সেটের খেলা তিন সেটে নিষ্পত্তি হয়েছে রোমান-দিয়ার তীর ঠিকমতো নিশানা ভেদ করতে পারেনি বলে। প্রথম সেট থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম সেটে বাংলাদেশের দুই তীরন্দাজ মেরেছেন যথাক্রমে ৭,৭, ৮, ৮ (৩০ পয়েন্ট)। নেদারল্যান্ডসের স্কোর ৯, ১০, ৮, ৯ (৩৬ পয়েন্ট)। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু'দলই সমান ৩৫ পয়েন্ট করে স্কোর করে। কিন্তু তৃতীয় সেটে ছন্দপতন হয় রোমান ও দিয়ার। এই সেটে নেদারল্যান্ডসের দুই তীরন্দাজ পেয়েছেন ৩৭, আর বাংলাদেশের দুই তীরন্দাজ পেয়েছেন ৩৪ পয়েন্ট। তাতেই স্বর্ণ জয়ের আনন্দে মেতে ওঠে নেদারল্যান্ডস। রোমান-দিয়ার স্বপ্ন ছিল সুইজারল্যান্ডের আকাশে ওড়াবেন লাল-সবুজের পতাকা। তবে সেই স্বপ্ন পূরণ না হলেও রুপা জিতেও খুশি তারা। ফাইনাল সোনার পদক জিততে না পারলেও অভিজ্ঞতা অর্জন হয়েছে বলে জানান দিয়া সিদ্দিকী। আর বাতাসের কারণে খেলতে সমস্যা হয়েছে বলেও জানিয়েছেন ১৭ বছরের এ তীরন্দাজ, 'অনেক বাতাস ছিল। বাতাসের জন্য আমাদের সমস্যা হয়েছে। আমাদের সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এত বড় প্রতিযোগিতায় সাফল্য পেতে আসলে অনেক অভিজ্ঞতা দরকার। আমি খুবই কম অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছিলাম। বলতে গেলে আমি নতুন। তবে যেটা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ভালো কিছু করতে, সেটা পেরেছিও।' নিজে সরাসরি টোকিও অলিম্পিকের টিকিট কেটেছেন। এবার কোটা প্লেসের দিকে নজর তার, 'আমরা আরেকটি কোটা প্লেস নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে প্যারিস যাব।' টোকিও অলিম্পিকে ভালো কিছু করার প্রত্যয় দেশসেরা এ আরচারের, 'ফাইনালে উঠেছি এবং রুপা জিতেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমার লক্ষ্য টোকিও অলিম্পিক। সেখানে ব্যক্তিগতভাবে ভালো করতে চাই।'
12
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া বাজারের ব্যবসায়ী তৈয়বুর রহমান টগরের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকাল ১১টায় মাওয়া পুরাতন ফেরি ঘাট এলাকায় লৌহজং প্রেস ক্লাবের সমনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান অরুন, আনোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. ফজল, মাসুদ আকন, মো. সাগরসহ আরও অনেকেই। বক্তরা এসময় দীর্ঘ দিন ধরে চলমান থাকা মিথ্যা মামলাটি থেকে হয়রানী ও প্রত্যাহারের দাবি জানান।
6
খুলনার ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বিকাশ কুমার দে (৪০) নিহত হয়েছে। বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেন্সিডিল ও প্রায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন। নিহত বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে। বিকাশ কৈয়া বাজার এলাকার বীরেন দের ছেলে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭জন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা শাখার কর্মকর্তা ও কর্মচারী। ঘটনাস্থলে নিহত কর্মচারীর নাম জানা যায়নি। হাসপাতালে মারা যাওয়া কর্মচারীর নাম হামিদুল ইসলাম। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা। পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নয় জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩শ' ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। এএসআই সত্যব্রত চাকমা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।
6
নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা ও তার পরিবারকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থাসহ কয়েকটি সামাজিক সংগঠন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মাকসুদুল আলম খোরশেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি বলেন, এই নারী খোরশেদ ভাইকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন। তাকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তাই আমাদের মানবাধিকার সংস্থায় ও থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। করোনার সময় খোরশেদ কমিশনার ও তার টিম মরদেহ দাফনের কাজ করেছেন। এখন পর্যন্ত তিনি তা করে যাচ্ছেন, মানুষকে অক্সিজেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ফেরদৌসী আক্তার বলেন, প্রশাসনের বড় বড় পদাধিকারীদের সাথে তার পরিচয় আছে। এই নারী তাদের পরিচয় ব্যবহার করেন। আমি প্রশাসনকে বলবো এইসব নারীকে সাহায্য সহযোগিতা করবেন না। তারা সমাজের কলঙ্ক। আপনারা খবর নিয়ে দেখবেন এই নারীর চার ভাই, দুই বোন ও তার মা তার বাড়িতে থাকেন। তাদের কিছুই নেই। অথচ তিনি লাইভে বলেছেন, তার বাবা তাকে সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতায় তিনি গ্রুপ অব ইন্ডাস্ট্রি করেছেন। এই নারীর কাজই মানুষকে ব্লাক মেইল করা। এসময় তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, এই ঘটনাটিসুষ্ঠু তদন্ত করুন। এই নারী যদি দোষী হয় তার বিচার করুন। আর যদি খোরশেদ ভাই দোষী হয়ে থাকে আমরা নিজেরা তাকে খোরশেদ ভাইয়ের বাসায় দিয়ে আসবো। বিডি প্রতিদিন/এমআই
6
খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা পৌর এলাকায় ওএমএসের (খোলা বাজারে) চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। পৌর এলাকার তিনটি স্থানে তিনজন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।এ ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। গাদাগাদি করে চাল ও আটা কিনছেন মানুষ। স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বিক্রি করা হচ্ছে চাল ও আটা। কোনো কোনো ডিলার দায়িত্বরত কর্মকর্তার উপস্থিতি ছাড়াই বিক্রি করছেন। এদিকে, নিয়ম অনুযায়ী একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল বা আটা কিনতে পারলেও অনেকেই ব্যক্তিগত সম্পর্কের কারণে বেশিও পাচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।গতকাল সরেজমিনে দেখা যায়, ওএমএসের চাল নিতে মানুষের ভিড়। গাদাগাদি করে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করছেন।বোদা বাসস্ট্যান্ডের সাতখামার থেকে আসা খলিলুলাহ জানান, 'অনেককে ১০ কেজি করে চাল আটা দেওয়া হচ্ছে। একেক জনের ক্ষেত্রে একেক নিয়ম।'উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, সপ্তাহে ছয় দিন চিল ও আটা বিক্রি করা হবে। প্রতিজন ৫ কেজি করে তুলতে পারবেন। প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বিক্রি করা হবে। তিনজন ডিলার প্রতিদিন তিন টন চাল ও তিন টন আটা বিক্রি করবেন।ওএমএসের সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, স্বাস্থ্যবিধি মানার জন্য চেষ্টা করছেন তাঁরা। কর্মসূচির প্রথম দিনে কিছুটা সমস্যা হয়েছে। সামনের দিনগুলোতে সব ঠিক হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।বোদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুজ্জামান বলেন, 'অনিয়ম হওয়ার কথা নয়। কোনো ডিলার অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।'বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আগামী দিনগুলোতে স্বাস্থ্যবিধি যেন উপেক্ষিত না হয় সে দিক খেয়াল রাখা হবে।'
6
রাঙামাটির লংগদুতে জেলেদের জালে ধরা পড়েছে রাক্ষুসে সাকার ফিশ। আজ মঙ্গলবার এই মাছ লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মো. জহিরুল ইসলামের জালে ধরা পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে গত বছর থেকে ঘন ঘন এই মাছ জেলেদের জালে ধরা পড়ছে।এ বিষয়ে জহিরুল জানান, সকালে নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদের পানিতে মাছ ধরার সময় এই প্রজাতির (সকার ফিশ) দুটি মাছ ধরা পড়ে। মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় বাজারে নিয়ে আসা হয়। তখনই বুঝতে পারেন এগুলো ভয়ংকর মাছ। এটা অন্য সব মাছকে খেয়ে ফেলে। আর এই মাছ খাওয়ারও অনুপযোগী।স্থানীয়রা জানান, এ বিরল প্রজাতির মাছ কাপ্তাই লেক থেকে যদি ধ্বংস করা না হয়, তাহলে কাপ্তাই হ্রদে মাছের সংকট দেখা দিতে পারে। তাই সরকারি ব্যবস্থাপনায় এই মাছ ধ্বংস করার পদক্ষেপ নিতে হবে। না হলে কাপ্তাই হ্রদে এই রাক্ষুসে প্রজাতির মাছ ছড়িয়ে পড়বে।এ বিষয়ে লংগদু উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা নব আলো জানান, এ মাছ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে গবেষকেরা বলছেন, এ মাছ অন্য মাছের পোনা নষ্ট করে এবং অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির। তাই এই মাছ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
6
তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে গত মে মাসে আবু সাকিব ওরফে আল আমিন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল, সেখানে হাসান গুনবীর নামও ছিল। এরআগে নোয়াখালী থেকে নিখোঁজ হওয়ার পর গত ৯ জুলাই গুনবীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার। গুনবীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামে। সংবাদ সম্মেলনে বিকেলে র্যাব জানায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা ছিলেন মাহমুদ হাসান গুনবি। তিনি ধর্মীয় অপব্যাখা দিয়ে ভয়ভীতি তৈরি, স্বাভাবিক জীবন সম্পর্কে বিতৃষ্ণা করে তোলা, সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ে থেকে দূরে থাকার কথা বলে উগ্রবাদী চেতনার বীজ বুনাতেন। হুজি, আনসার আল বাংলা টিমের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দাওয়াতর ইসলামের ব্যানারে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পরিবর্তনে উদ্বুদ্ধ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে থাকা মসজিদেও উগ্রবাদী ওয়াজ করতেন গুনবী। র্যাব বলছে, মাহমুদুল হাসান গুনবী ওয়াজ করে পরিচিতি লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি 'মানহাজি' নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা নামে আরও দুজন দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এই দুজন আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
6
নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স আপাতত নিজেদের দেশে ফিরে যাচ্ছেন ছুটিতে। তবে ওটিস গিবসন ছুটিতে নয়, বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। এরই মধ্যে নতুন চাকরিও পেয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গিবসন।আগামী ২৭ জানুয়ারি শুরু পিএসএলে দলটির সহকারী ও ফাস্ট বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে মোস্তাফিজুর রহমান-ইবাদত হোসেনদের সদ্য সাবেক গুরুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে গিবসনকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মুলতান।এ ব্যাপারে জানতে গিবসনের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বললেন, 'হ্যাঁ, ২০ জানুয়ারি বিসিবির সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে'
12
যুক্তরাষ্ট্রের ওহিও নর্দান বিশ্ববিদ্যালয় ১৮৭১ সালে প্রতিষ্ঠিত হয়। হেনরি সলোমন লেহর প্রথমে ১৮৭১ সালে নর্থ-ওয়েস্টার্ন ওহিও নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে এটি ওহিও নরমাল বিশ্ববিদ্যালয় এবং শেষ পর্যন্ত ১৯০৩ সালে ওহিও নর্দান ইউনিভার্সিটির নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীদের জন্য ১৯টি হল রয়েছে। শিক্ষার্থীদের জন্য ক্লাব ও সংগঠনের সংখ্যা দুই শতাধিক। চলুন বিস্তারিত জেনে নিই।একাডেমিক প্রোগ্রামওহিও নর্দান বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কলেজ রয়েছে। কলেজ আব আর্টস অ্যান্ড সায়েন্স, কলেজ অব বিজনেস, কলেজ অব ইঞ্জিনিয়ারিং, কলেজ অব ল এবং কলেজ অব ফার্মেসি। কলেজ অব বিজনেসের অধীনে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, পাবলিক রিলেশন, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার বিজনেস, স্পোর্টস ম্যানেজমেন্টে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও ক্রিয়েটিভ রাইটিং, নৃত্য, ডেটা অ্যানালাইটিকস, ক্রিমিনাল জাস্টিস, কম্পিউটার প্রকৌশল, কমিউনিকেশন স্টাডিজ, কম্পিউটার বিজ্ঞান, নির্মাণ অধ্যয়ন, রসায়ন, পুরকৌশল, জীববিজ্ঞান, প্রাণরসায়ন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাডভান্সড এনার্জি, ফার্মেসি, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, সাহিত্য, লিডারশিপ স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ আরও অনেক বিষয়ে অধ্যয়ন করা যাবে।সুযোগ-সুবিধাওহিও নর্দান বিশ্ববিদ্যালয়ের ৯৫ শতাংশ শিক্ষার্থীর জব প্লেসমেন্টের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর ৫৩ দশমিক ৫ মিলিয়ন ডলার স্কলারশিপ দিয়ে থাকে। ৯৯ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সিয়াল সাপোর্ট পান।খেলাধুলার ব্যবস্থাওহিও নর্দান বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষ উভয়ের জন্যই অ্যাথলেটিকসের সুযোগ রয়েছে। পুরুষদের জন্য বেসবল, বাস্কেটবল, ফুটবল, গলফ, ল্যাক্রোস, সাঁতার, টেনিস, কুস্তি ইত্যাদি। মেয়েদের জন্য বাস্কেটবল, গলফ, ল্যাক্রোস, সাঁতার, টেনিস, ভলিবলসহ অন্যান্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে।আবেদন প্রক্রিয়াওহিও নর্দান বিশ্ববিদ্যালয় রোলিং-অ্যাডমিশন ভিত্তিতে কাজ করে। এর মানে হলো-ভর্তির জন্য আপনার আবেদন সারা বছর গৃহীত হবে। আপনি সবচেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট বৃত্তির জন্য যোগ্যতা অর্জন করতে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় আবেদনকারী হতে আবেদনের সব ডকুমেন্ট পেয়ে গেলে দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেস করার জন্য নতুন আবেদনকারীদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, আপনি এটি সক্রিয় করার জন্য একটি অস্থায়ী পিনসহ একটি ই-মেইল পাবেন। তবে শুধু কলেজ অব ফার্মাসিতে আবেদনকারীদের জন্য রেফারেন্স চিঠি (সর্বোচ্চ দুটি) এবং একটি অ্যাসে লাগবে। আবেদন করতে এই লিংকে ভিজিট করুন।
1
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক কর্মসংস্থান প্রশিক্ষণ প্রকল্প নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। এই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বানারীপাড়ার নারীরা।জানা যায়, বাংলাদেশের ৪৩১টি উপজেলায় ২০১৮ সালের এপ্রিল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। ফ্যাশন ডিজাইন, গাড়ি চালনা, ব্লক বাটিক, মাশরুম চাষ, রূপচর্চা, হস্তশিল্প মোবাইল সার্ভিসিসহ দশটি বিভাগে দেওয়া হয় প্রশিক্ষণ। প্রতিটি বিভাগে বিনা মূল্যে ২৫ জন করে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তিন মাসে, প্রত্যেকদিন ৬ ঘণ্টা করে প্রশিক্ষণার্থীদের ৩৬০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি হাজিরা প্রতি বর্তমানে ২০০ টাকা করে তিন মাসব্যাপী ক্লাস করার পর ১২ হাজার হাজার টাকাসহ সনদপত্র দেওয়া হয়। এ টাকা ও সনদপত্র পেয়ে অনেক নারীরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরি হয়েছেন।এমনই একজন বানারীপাড়া সদর ইউনিয়নের নীলিমা সরকার। তিনি জানান, সেলাইয়ের কাজ শিখে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন। বর্তমানে প্রতি মাসে ৬-৭ হাজার টাকা আয় করেন এবং বাসায় অন্য মহিলাদের কাজ শিখিয়ে উপার্জন করেন।ব্লক বাটিক ও ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন তাহমিনা তানজিলা। তিনি বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বলেন, 'মহিলা বিষয়ক অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে টাকা ও সনদপত্র পেয়েছি। বর্তমানে আমি অনলাইন ব্যবসা করি ও উদ্যোক্তা হয়েছি। আমার মাসিক আয় ১০০০০-১২০০০ টাকা।'ফুড প্রসেসিং ১২ তম ব্যাচের প্রশিক্ষণার্থী সুখী খানম বলেন, 'আমি নদীর ওপার সৈয়দকাঠী ইউনিয়ন অজপাড়া গাঁ থেকে এসে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে প্রশিক্ষণ নিচ্ছি। যত্নের সঙ্গে কাজ শিখছি ও আমাদের ম্যাডামেরা আন্তরিকতার সঙ্গে কাজ শেখাচ্ছেন। আমাদের মত অসহায় ও সুবিধাবঞ্চিত নারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে বেশ উপকৃত হচ্ছেন।ফ্যাশন ডিজাইনিং ট্রেডের প্রশিক্ষক উম্মে হাবিবা ঈশিতা বলেন, 'আমি শুরু থেকেই বানারীপাড়া উপজেলায় প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক নারী অনলাইন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছেন।'এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দীপিকা রানী সেন বলেন, '২০১৮ সাল থেকে এ পর্যন্ত বানারীপাড়া উপজেলায় ৫৫০ জন প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধা বঞ্চিত অসহায় নারী প্রশিক্ষণ, ভাতা ও সনদপত্র পেয়ে অর্থনৈতিক ভাবে বেশ উপকৃত হয়েছেন।'
6
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জাতীয় ঐক্য গড়ে তুলে দেশে গণতন্ত্র ফেরাতে হবে।' মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দেশের সকল জাতীয়তাবাদী, গণতান্ত্রিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে শামিল হতে হবে। সম্মিলিতভাবে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।' দেশে এখন অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে-দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, 'সাম্প্রতিক সময়ে সারাদেশে শিশু হত্যা ও ধর্ষণের বহু ঘটনা ঘটে চলেছে। গোটা দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দেশে গণতন্ত্র নেই। নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে।' দেশে নির্বাচন নিয়ে খেলা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, 'এমন এক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যারা শুধু সরকারের ইচ্ছাকেই অনুমোদন করে।' মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জীবন বাজী রেখে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন। রণাঙ্গনে তার বীরত্বের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার তাকে বীরউত্তম খেতাব দিয়েছিল। অথচ ক্ষমতাসীন দল এখন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করতে চায় না।' বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গভর্নর ড. আতিউরের পদত্যাগকে লোক দেখানো বলে আখ্যা দেন ড. মোশাররফ। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে দলের চেয়ারপারসন সরকারের প্রতি আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছেন। সরকারের উচিত এই আহ্বানে সাড়া দিয়ে সমঝোতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।' গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হয় বলেও তিনি সর্তক করেন। বর্তমান সরকার 'নির্বাচিত' নয় বলে মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, 'এ কারণে দেশে এখন সুশাসন নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকড হয়নি, চুরি হয়েছে।' এ ঘটনায় সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, জোট শরিক কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। দলের সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন সভা সঞ্চালনা করেন।
9
তৈরি ছিল নতুন গান। কিন্তু করোনার কারণে শুটিং করতে পারেননি ভিডিওর। তাই গত ঈদে গান নিয়ে দর্শকদের সামনে আসতে পারেননি ইমরান। এ নিয়ে তাঁর মনোবেদনা ছিল। সেই শূন্যতা পূরণে এবার নিজের জন্মদিনে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি বলেন, 'লকডাউনের কারণে গত ঈদে নতুন গান দিতে পারিনি। তাই আমার জন্মদিন উপলক্ষে নিয়ে আসছি একটি নতুন গান। সঙ্গে থাকছে পায়েল।'সাধারণত নিজের গানে নিজেই মডেল হন ইমরান। মিউজিক ভিডিওতে মডেল-অভিনেত্রী কেয়া পায়েল এর আগেও ইমরানের সঙ্গী হয়েছেন। তাঁর 'আলো' গানের ভিডিওতে মডেল হয়েছিলেন কেয়া পায়েল। আবারও তিনি হাজির হচ্ছেন 'পরান বন্ধুরে' নামের এই নতুন গানে। আগামী ৫ সেপ্টেম্বর ইমরান মাহমুদুলের জন্মদিন। ওই দিনই গানটি প্রকাশ পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন ইমরান নিজেই করেছেন। আর মিউজিক ভিডিও বানিয়েছেন সৈকত রেজা।
2
দিনাজপুরের খানসামা উপজেলার পান চাষিরা বর্তমানে পূর্ব পুরুষদের ঐতিহ্য ধরে রাখা ও অল্প খরচে লাভবান হওয়ায় স্বপ্নে সফল। ভাগ্যের চাকা ঘুরেছে এখানকার চাষিদের। ফলে দিনদিন এই উপজেলায় পানের বরজের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খানসামা উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে ৭.৬ একর জমিতে পানের আবাদ হয়েছে। এর মধ্যে গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামেই ৯৫ ভাগ পান চাষ করা হয়। বর্তমানে পুরো উপজেলার প্রায় ৩০টি পরিবার এই পান চাষের সঙ্গে জড়িত। বিঘা প্রতি পানের বরজে প্রায় এক লাখ টাকা খরচ করে পরবর্তী বছর থেকে চাষিরা প্রতি বছর লাভ করছেন দুই থেকে আড়াই লাখ টাকা।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর ধরে বর্তমানে উপজেলায় পানের আবাদ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। এর মধ্যে গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের অনেক চাষি বাপ-দাদার রেখে যাওয়া পান চাষ করে লাভবান হচ্ছেন। এতে ধান, রসুন, ভুট্টা ও আলু চাষের সঙ্গে অনেকেই উৎসাহিত হচ্ছেন বিভিন্ন জাতের পান চাষে।পানচাষি শরিফুল ইসলাম জানান, আমাদের এখানে মিষ্টি ও সাচি পান চাষ করা হলেও মোট চাষের ৮০ ভাগই মিষ্টি পান চাষ করি আমরা। এখানকার সব পরিবার এক সময় ব্যবসা আর শখের বসে পানের বরজে পান চাষ শুরু করেন। গ্রাম কিংবা শহরে অতিথি আপ্যায়নে এ পানের এখনো চাহিদা রয়েছে। তাই পান চাষ করে ভালোই লাভবান হওয়া যায়।দুবলিয়া গ্রামের পানচাষি রঞ্জনা রায় জানান, পান চাষই আমাদের সংসারের মূল আয়ের উৎস। আমি ও আমার স্বামী দুজনেই পানের বরজে কাজ করি। ৩২ বছর ধরে পানের বরজ করে আসছি। বর্তমানে ২৩ শতক জমিতে পানের বরজ রয়েছে। প্রতি হাটে সপ্তাহে দুই দিন ১৩-১৫ হাজার টাকার পান বিক্রি করি।দুবলিয়া গ্রামে পান কিনতে আসেন পান ব্যবসায়ী আব্দুল মজিদ। তিনি জানান, এখানকার পান সুস্বাদু হওয়ায় এ পানের ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরেই এ এলাকা থেকে পান কিনে বাজারজাত করি। এতে দেখেছি এই এলাকার অনেকেই পান চাষ করে এখন স্বাবলম্বী।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় জানান, এই উপজেলার মাটি পান চাষের জন্য উপযুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে পান চাষ করেন চাষিরা। বর্তমানে বিভিন্ন গ্রামের চাষিরা বাণিজ্যিক ভিত্তিতে পানের চাষ করছেন। প্রতিবছর পানের আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
6
দেশের কলকারখানায় শিশুশ্রমিক নিয়োগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশু-কিশোর সংগঠন খেলাঘর। সংগঠনের নেতারা বলেছেন, দেশে প্রচলিত ও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কারখানায় শিশুশ্রমিক নিয়োগ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। যাদের অবহেলা ও উদাসীনতায় এই প্রাণহানি ঘটেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে খেলাঘর আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে নেতারা এই দাবি জানান। রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি এবং নিহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা দেওয়ার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণয় সাহার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন খেলাঘর নেতা আবদুল মতিন ভূঁইয়া, শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, রাজন ভট্টাচার্য, নসরু কামাল খান, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, শামীম আহমেদ, সুজন মজুমদার, জিতু জলিল প্রমুখ। মানববন্ধন থেকে দেশের সব কারখানায় শিশুশ্রমিক চিহ্নিত করতে শিশু সংগঠন হিসেবে খেলাঘরের প্রতিনিধি রেখে সরকারি পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন, যেসব কারখানায় শিশুশ্রমিক পাওয়া যাবে সেসব কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে সক্রিয় করা, কারখানায় শ্রম আইন বাস্তবায়ন এবং নিরাপদ ও স্বাস্থ্যকর কারখানা নিশ্চিত করার দাবি জানানো হয়। নেতারা বলেন, সেজান জুস কারখানায় শ্রমিকদের মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড। এর দায় কারখানা কর্তৃপক্ষ, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং সংশ্নিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না।
6
পুলিশেরকনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া খুলনার মীম আক্তারকে ঘর দিচ্ছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় তার পরিবারকে ঘরটি দেওয়া হচ্ছে। সোমবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, "স্থায়ী ঠিকানা না থাকায় মীম আক্তারের চাকরি হচ্ছে না, এমন অভিযোগ পাওয়ার পর তাকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যেহেতু খুলনা শহরেই থাকেন তাই খুলনা শহর বা আশেপাশের এলাকাতেই তাকে জমি ও ঘর দেওয়ার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে ঘরটি হস্তান্তর করা হবে।" এর আগে গত ১১ ডিসেম্বর মীম আক্তার অভিযোগ করেছিলেন, পুলিশের নিয়োগ কার্যক্রমে অংশ নিয়ে প্রতিটি ধাপ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেও স্থায়ী ঠিকানা না থাকার কারণে তার চাকরি হচ্ছে না। তবে খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান ঢাকা ট্রিবিউনকে জানিয়েছিলেন, "স্থায়ী ঠিকানা নয়, স্বাস্থ্যপরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় মীমকে চাকরি দেওয়া সম্ভব হয়নি।" সোমবার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভির আহম্মেদ জানান, "মীমের পুরো বিষয়টি পুলিশ হেড কোয়ার্টারে জানানো হয়েছে। তার চাকরির ব্যাপারে কোনো সিদ্ধান্ত এলে জানিয়ে দেওয়া হবে।" মীমদের পৈত্রিক বাড়ি বাগেরহাটের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বড়বাড়িয়া গ্রামে। তার বাবা রবিউল ইসলাম পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবার নিয়ে ১৯৮৮ সাল থেকে থাকেন খুলনা শহরের সোনাডাঙ্গা ৩ নম্বর আবাসিক এলাকায়। এ বছর পুলিশের কনস্টেবল পদে সাধারণ (নারী) কোটায় আবেদন করেন মীম আক্তার। গত ২৫ অক্টোবর থেকে তিন দিন ধরে খুলনা শিরোমনি পুলিশ লাইন্সে চলা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর ২৮ ডিসেম্বর খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে হওয়া লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হন। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষারও বৈতরণীও পার করেন তিনি। ফল প্রকাশের পর জানা গেলো, নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় প্রথম হয়েছেন মীম। এরপর খুলনা জেলা পুলিশ লাইন্সে সাধারণ মেডিকেল পরীক্ষায়ও তাকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হয়। কিন্তু পরে জানা যায়, তার চাকরি হচ্ছে না। মীমের অভিযোগ ছিল, "ভূমিহীন" হওয়ায় তার চাকরিটি হচ্ছে না। তবে পরে পুলিশ জানায়, "ভূমিহীন" হওয়ার কারণে নয়, শারীরিক পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার কারণেই মীমের চাকরিটি হয়নি।
6
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত হয়েছেন। ওই পাকিস্তানি তালেবান নেতার নাম খালিদ বাল্টি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান বা টিটিপি) নামের এ সংগঠনের এক শীর্ষ নেতা মারা গেছেন। এ উগ্রবাদী সংগঠনটির সাথে বর্তমানে সকল ধরনের শান্তি আলোচনা স্থগিত করেছে পাকিস্তান সরকার। মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, খালিদ বাল্টি বলে পরিচিত এ শীর্ষ পাকিস্তানি তালেবান নেতার অন্য আরেক নাম হলো মুহাম্মদ খোরাসানি। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র ছিলেন। তাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে হত্যা করা হয়। এপ্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত। সূত্র : আল-জাজিরা
3
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৫৫ জনের, যা আগের দিনের তুলনায় ৮১৩ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৫১৫ জনের, যা আগের দিনের তুলনায় ২ হাজার ৬০১ জন কম।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ২৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৩ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৯২৪ জন এবং মারা গেছে ৭ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪০ হাজার ৯৬ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৮৩ লাখ ৯২ হাজার ৬৯৭ জনের এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৭ জনের।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৫৭৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ লাখ ৯৬ হাজার ৩৮৪ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৯০ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
3
বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ টিকার প্রথম চালানটি দেশে এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।স্বাস্থ্যমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছেছে।এর আগে শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে টিকার তথ্য জানিয়েছিলেন।
6
সিরিজ জয় কিংবা হোয়াইটওয়াশ নয়। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের। আর সেই হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই এখন মূল ফোকাস বাংলাদেশ দলের। শুরুটা ভালো করতে মরিয়া তামিম ব্রিগেড। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানালেন, শুরুটা ভালো করা খুব জরুরি। মঙ্গলবার চট্টগ্রামে প্র্যাকটিস শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেন, '৩-০ ব্যবধানে জেতার চেয়ে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।' সিরিজ জয় সব দলেরই লক্ষ্য। হোয়াইটওয়াশ হলে সোনায় সোহাগা। তবে ম্যাচ বাই ম্যাচ আগাতে চান তামিম- 'আমরা যদি ওই পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।'
12
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা চেলাপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগকর্মীরা। হামলায় ভুলতা পুলিশফাঁড়ির এসআই নাজিরুজ্জামান গুরুতর আহত হয়েছেন। রাত ৮টার দিকে এঘটনা ঘটে।হামলাকালে পুলিশের একউপপরিদর্শকের অস্ত্র ছিনিয়ে নেয় তারা। তিন ঘন্টা পর রাত ১১টার দিকে ভুলতা চেলাপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটির সন্ধান পায় পুলিশ। এঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, ভুলতা চেলাপাড়া খেলার মাঠে শনিবার রাতে প্রীতি ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় যুবসমাজ। খেলা চলাকালে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই নাজিরুজ্জামান ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে গ্রেফতার করতে খেলার মাঠে উপস্থিত হন। হানজালার বিরুদ্ধে সম্প্রতি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়। হানজালাকে খেলার মাঠ থেকে গ্রেফতার করতে চাইলে তার সহযোগী ছাত্রলীগের ৩০/৩৫ জন মিলে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই নাজিরুজ্জালান গুরুতর আহত হন। এসময় তার ব্যবহৃত রিভলভারটি লুট করে নিয়ে যায়। খবর পেয়েরূপগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। প্রায় তিন ঘন্টা পর পরিত্যাক্ত অবস্থায় খেলার মাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুল্লাহ আল মামুন জানান, একজন উপপরিদর্শকের উপর হামলা হয়ে, অস্ত্র খোয়া গেছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) নুরে আলম জানান, খোয়া যাওয়া অস্ত্র রাতে উদ্ধার করা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে।
6
"স্পিডস্টার" কম দেখেনি বাংলাদেশ। এসেছিলেন একজন জিএম নওশের প্রিন্স। বোলিং ওপেনিংয়ে আগুন ঝড়াতেন হাসিবুল হোসেন শান্ত। এরপর এলেন ব্যাপক প্রভাবধারী মাশরাফি বিন মোর্তজা। কিন্তু শুধু "স্পিডস্টার" পরিচয়ে নির্দিষ্ট করা যায় না ম্যাশের ধাঁচ। ক্যারিয়ারের নানা পর্যায়ে ইনজুরির সঙ্গী হয়ে।বলের গতি কমাতে বাধ্য হন মাশরাফি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দল জেতানোর জন্য ক্রিকেট ইতিহাস তাকে মনে রাখবে। কিন্তু দলে অন্য অনেক কিছুর মতো একজন "স্পিডস্টার"ও চাই। সে অভাবই যেন পূরণ করেন একজন তাসকিন আহমেদ। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গড় গতিতে বল করার মতো তারকাকে আমাদের ক্রিকেট পেয়ে যায় তার আগমনে। অনেকটাই স্বয়ংসম্পূর্ণ বর্তমানের টাইগার স্কোয়াড। যার কৃতিত্ব কিছুটা তাসকিনেরও। আজ ৩ এপ্রিল তাসকিন আহমেদের জন্মদিন। ২৬ বছরে পা রাখলেন এই "স্পিডস্টার"। শুভ জন্মদিন, তাসকিন! তাজিম ডাকনামে তাসকিন আহমেদের জন্ম ঢাকায়। ধানমণ্ডির আবাহনী মাঠে ক্রিকেট খেলতেন ছোট থেকেই। অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ দলে প্রথম ডাক আসে। খেলেছেন।জাতীয় দলের "পাইপ লাইন" হিসেবে বিবেচিত অনূর্ধ্ব ১৯ দলেও। এই দলের হয়ে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্বও তার। ২০১২ সালের সেই আসরে তাসকিনের অর্জনের ঝুলিতে যোগ হয়েছিল ১১টি উইকেট। তখনও জাতীয় দলে ডাক আসেনি। তাসকিন মাতিয়ে রেখেছিলেন বিপিএল। প্রথমবার খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। পরের বছর চিটাগং ভাইকিংসের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ঢাকা মেট্রোপলিশ-এর হয়ে। তাসকিন আহমেদের লম্বা রানআপ, দারুণ বোলিং স্টাইল আর অব্যর্থ নিশানার কারণে বহু আগেই নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের। ভাগ্যের মোড় ঘুরে যায় ২০১৪ সালে ১ এপ্রিল। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে সুযোগ পান তিনি। সে ম্যাচে পেয়েছিলেন অজি হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। এরপর ২০১৪ সালের ১৭ জুন ওয়ানডে অভিষেক। ভারতের বিপক্ষে সে ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ডেব্যুতেই ৫ উইকেট পান তাসকিন আহমেদ। সৌভাগ্যের বরপুত্রের এরপর বাকি থাকে টেস্ট অভিষেক। একটু সময় লাগলেও ২০১৭ সালের ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম অভিষেক সাদা পোশাকের ক্রিকেটে। প্রথম ম্যাচেই পেয়েছিলেন কেন উইলিয়ামসনের উইকেট। এরপর সব ধরনের ক্রিকেটেই আবশ্যক হয়ে যান তাসকিন। এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৫টি, টেস্টে ১৫টি আর টি-টোয়েন্টিতে ১৪টি উইকেট আছে তাসকিনের সংগ্রহে। সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজেও "ম্যান অব দ্য সিরিজ" হয়েছেন।এই তারকা ক্রিকেটার। তাসকিনের ধারাবাহিকতার ওপর অনেকটাই নির্ভর করে দেশের জয়। একটি স্পিন অধ্যুষিত বোলিং অ্যাটাকে একজন পেসারের উত্থান সহজ নয়। তাসকিন আহমেদ তাজিম তাই বাংলাদেশের এক অমূল্য সম্পদ। আজ তার জন্মদিনে তাই তার অনাগত আরও অনেক সাফল্যের প্রার্থনায় ক্রিকেট ফ্যানরা।
12
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় ফাইজারের তৈরি মুখে খাওয়ার পিল ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বুধবার ফাইজারের অ্যান্টিভাইরাল পিল 'প্যাক্সলোভিড' অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের মধ্য দিয়ে প্রথমবারের মতো করোনা চিকিৎসায় কোনো অ্যান্টিভাইরাল পিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে বাড়িতে বসে গ্রহণ করা যাবে। উচ্চ ঝুঁকিতে থাকা করোনা আক্রান্ত ব্যক্তি যাদের বয়স ১২ বা তার বেশি এবং যাদের ওজন ৮৮ পাউন্ডস তারা ডাক্তারের পরামর্শে এই পিল ব্যবহার করতে পারবেন। খবর সিএনএনের। এফডিএ এক বিবৃতিতে বলেছে, করোনা শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে পিলটি গ্রহণ করা উচিত। প্যাক্সলোভিড হলো নিরম্যাট্রেলভির নামের নতুন অ্যান্টিভাইরাল ও রিটোন্যাভির নামের পুরাতন ওষুধের কম্বিনেশনে তৈরি পিল যা দৈনিক দুইবার তিনটি করে পাঁচ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হবে। গত সপ্তাহে ফাইজার এই পিলের কার্যকারিতা সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, উচ্চ ঝুঁকিতে থাকা বয়স্কদের উপসর্গ দেখা দেওয়ার কয়েকদিনের মধ্যে যদি এই পিল খাওয়ানো হয় তাহলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা মৃত্যু ৮৯ শতাংশ কমাতে পারে।
3
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় দু'টি পৃথক অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালতের কাঠগড়ায় কাঁদতে দেখা যায় পাপিয়াকে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে তাদের আদালতে নেয়া হয়। রায় পড়ার সময় পাপিয়া নীরব ছিলেন। বিচারক যখন তাদের কারাদণ্ডের আদেশ দেন তখন পাপিয়া অঝোরে কাঁদতে থাকেন। এরপর পুলিশ সদস্যরা তাকে কাঠগড়া থেকে প্রিজন ভ্যানে নিয়ে যান। গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা ও দু'টি ডেবিট কার্ড জব্দ করে। গ্রেপ্তার অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। এসএইচ
6
নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে হবে। নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সাথে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের এ কথা বলেন। শনিবার বিএনপি আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। জাহাঙ্গীর কবির নানক বলেন, 'বিএনপি, ঐক্যফ্রন্ট ও জামায়াত নন ইস্যুকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ উদ্বিগ্ন। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা।' তিনি বলেন, 'দেশের মানুষ এখন নির্বাচনমুখী। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যালয়ের সামনে মনোয়নবঞ্চিতদের যে বিক্ষোভ চলছে, সেটা মনোনয়ন বাণিজ্যের বিক্ষোভ। কাজেই এ মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে যারা ব্যর্থ হয়েছেন, তারা শাক-দিয়ে-মাছ ঢাকার জন্য নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক হতে বলেছি।' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, সরকারের চাপ দেয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জননী। কাজেই শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার-নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।
9
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী সফুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার মধ্যরাতে ওই পল্লি চিকিৎসকের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।এ ঘটনায় পরিবারের সদস্যরা পুত্রবধূ শিউলিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে। এদিকে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে শামিম নামের একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ। পুলিশ বলছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত চিকিৎসক বিল্লালের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা পল্লি চিকিৎসক ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা না গেলেও জড়িত থাকার সন্দেহে তাঁদের পুত্রবধূ শিউলিকে আটক করেছে পুলিশ। শিউলিকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে খুনিদের নাম এমন অভিযোগ করেন তাঁরা।নিহত বিল্লাল হোসেনের মেয়ে বিলকিস আক্তার জানান, আমার ধারণা আমার ভাইয়ের স্ত্রী শিউলি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত রমজানে বাবা মায়ের সঙ্গে শিউলির পারিবারিক কলহের ঘটনা ঘটে। সে সময় তাঁর সঙ্গে কিছু বিষয়ে চুক্তি একটি স্টাম্পে লেখা হয়। সেসব স্টাম্পের জন্য কিংবা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ খুনের ঘটনায় কারা জড়িত তা বের করবে পুলিশ। আমি হত্যাকারীদের দ্রুত শাস্তি চাই।নিহত চিকিৎসকের ভাই সুলতান আহমেদ জানান, রাত আনুমানিক ১২টায় আমার ভাতিজার বউ শিউলি আমাদের ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করে। সে জানায় তাঁদের ঘরে ডাকাত ঢুকেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি বিল্লাল ভাইকে সোফার সঙ্গে হাত পেছনে দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁর গায়ের ওপর হাত-পা বাঁধা অবস্থায় ভাবিও পরে আছে। ঘটনার খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাঁদের। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এ হত্যা কাণ্ডের ঘটনায় নিহত বিল্লালের আটককৃত পুত্রবধূ শিউলি আক্তারের কথা মতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সন্দেহে শামীম নামে একজনকে জিজ্ঞাসাবাদেও জন্য আনা হয়েছে।কুমিল্লা সদর সার্কেল এএসপি মো. সোহান সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
6
বাসে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রামের একজন স্কুল শিক্ষককে বাস থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই শিক্ষক বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক রহমত উল্লাহ চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভুক্তভোগী শিক্ষকের সহকর্মী, ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আকতার বলেছেন, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র পিটিআইতে যাওয়ার জন্য অক্সিজেন এলাকা থেকে নিউমার্কেট মুখী একটি বাসে উঠেছিলেন রহমত উল্লাহ। সেই সময় বাসের হেলপার ও চালককে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখে তিনি প্রতিবাদ করেন। এই নিয়ে হেলপার ও চালকের সাথে তার তর্ক হয়। পরে তিনি স্টেশন রোডের বটতলী এলাকায় নামতে চাইলেও সেখানে তাকে না নামিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় চলন্ত গাড়ি থেকে তাকে ফেলে দেয় হেলপার। এতে তিনি হাত, পায়ে, শরীরে ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। পরে আহত অবস্থায় ওই শিক্ষককে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। শাহিন আকতার বলছেন, 'তিনি অনেক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। কথা বলতে পারছেন না। আগে অক্সিজেন থেকে নিউমার্কেটে ৮ থেকে ১০ টাকা ভাড়া নেয়া হতো। এখন সেটা ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাসের হেলপার ১৮ টাকা করে যাত্রীদের কাছ থেকে নিচ্ছিলেন। এই বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদ করছিলেন রহমত উল্লাহ। এই ঘটনার পরপরই বাসটিকে আটক করেছে চট্টগ্রামের পুলিশ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নেজাম উদ্দিন বলছেন, 'ওই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। ভুক্তভোগী ব্যক্তির পরিবার মামলা করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।' তবে প্রধান শিক্ষক শাহিন আকতার বলছেন, এই ঘটনার পর ওই বাসের মালিকরা ক্ষতিপূরণ দিতে চেয়ে আহত শিক্ষকের সাথে যোগাযোগ করেছেন। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। খরচের কথা ভেবে আহত শিক্ষকের পরিবার মামলা করতে চান না বলে তাকে জানিয়েছেন। বাংলাদেশে ডিজেলের মূল্যবৃদ্ধির পর নভেম্বর মাসের শুরুতে বাস-মিনিবাস ও লঞ্চের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু অনেক স্থানেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন স্থানে বাস কর্মীদের সাথে বিতর্ক বা ঝগড়ারও ঘটনাও ঘটেছে। বাংলাদেশে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। সকালে সংবাদ সম্মেলন করে 'যাত্রীবান্ধব ভাড়া' পুনঃনির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সূত্র : বিবিসি
6
রংপুরের কাউনিয়া উপজেলায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন ছাত্রলীগের এক সাবেক নেতা। সেই ভিডিওর ভয় দেখিয়ে এক গৃহবধূকে (৩৬) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এই নেতার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার অভিযুক্ত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গতকাল বুধবার রাতে রংপুর নগরীর কেরানিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১১ এপ্রিল কাউনিয়া থানায় ভুক্তভোগী ওই গৃহবধূ মামলা দায়ের করেন।অভিযুক্ত মাজেদুল ইসলাম বসুনিয়া (২৮) কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের মৃত. মহির উদ্দিন বসুনিয়ার ছেলে। তিনি হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক।কাউনিয়া থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি এলাকায় এক গৃহবধূর দুই সন্তানকে ৩ / ৪ বছর আগে প্রাইভেট পড়াতেন একই এলাকার মাজেদুল ইসলাম বসুনিয়া। গৃহশিক্ষক হিসেবে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুযোগে একদিন টিনের বেড়া দেওয়া গোসল খানায় কৌশলে ওই গৃহবধূর গোসলের ভিডিও ও ছবি গোপনে ধারণ করেন মাজেদুল। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ ছড়ানোর ভয়ভীতিসহ গৃহবধূর ছেলেদের ক্ষতি করার হুমকি দিয়ে ধর্ষণ করেন মাজেদুল।সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাজেদুল আবারও বাড়িতে গৃহবধূর বাড়িতে যান। সেখানে গিয়ে আবারও একই ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন মাজেদুল।একপর্যায়ে ওই গৃহবধূ নিরুপায় হয়ে ছেলেদের নিয়ে ঢাকায় চলে যান। কিন্তু সেখানে গিয়েও রেহাই মেলেনি তাঁর। ঢাকায় থাকা অবস্থায় ওই গৃহবধূকে আবারও কুপ্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় অন্য নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১২ মার্চ সকাল ১০টার দিকে গৃহবধূর ছোট ছেলের (১৭) মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠান মাজেদুল। এ ছাড়াও ওই দিন বেলা ৩টার দিকে বড় ছেলের (১৮) এক বন্ধুর মেসেঞ্জারেও পাঠিয়ে দেন সেই ছবি।অবশেষে নিরুপায় হয়ে ওই গৃহবধূ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে গত ১১ এপ্রিল মাজেদুলকে অভিযুক্ত করে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠু বলেন, গত বছরের অক্টোবরে হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। মাজেদুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মাজেদুলের ব্যক্তিগত চরিত্রের বিষয়। এর দায় ছাত্রলীগ নেবে না।মামলার তদন্তকারী অফিসার কাউনিয়া থানার উপপরিদর্শক এসআই সামিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পরেই অভিযুক্ত মাজেদুল গা ঢাকা দেন। গতকাল বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ, থানা-পুলিশ এবং রংপুর র্যাব-১৩ এর যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর কেরানিপাড়া এলাকা থেকে অভিযুক্ত মাজেদুল ইসলাম বসুনিয়াকে গ্রেপ্তার করা হয়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, ওই নারী গত ১১ এপ্রিল থানায় এসে মাজেদুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই দিনই অভিযোগটি নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা ভুক্ত করা হয়।রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাজেদুল গা ঢাকা দেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
6
সিলেটের অভিষেক টেস্ট জিততে হলে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের শেষ দু'দিন আরো ২৯৫ রান করতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের প্রয়োজন ১০ উইকেট। তবে ম্যাচ নিয়ে না ভেবে মঙ্গলবার তিন সেশনের দিকেই জোড় দিচ্ছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। আগামীকাল ম্যাচের চতুর্থ দিন তিন সেশনেই জিততে চাইছেন তিনি। অর্থাৎ তিন সেশনেই জিম্বাবুয়ের উপর আধিপত্য বিস্তার করে খেলতে চান রোডস।তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রোডস বলেন, 'আজ আমরা ম্যাচ জয়ের চিন্তা মাথায় রেখেই খেলতে নেমেছি। আমরা পাঁচটি সেশনই জিততে চেয়েছিলাম। আজ প্রথমটি সমান-সমান ছিলো। তবে দ্বিতীয় সেশনে আমরা জিতেছি। আমরা ম্যাচে ভালোভাবেই টিকে আছি এবং ভালো খেলার চেষ্টা করবো এবং আগামীকাল সবগুলো সেশনই জিততে চাই।' তৃতীয় দিনের শেষভাগে বাংলাদেশের দুই ওপেনারের ব্যাটিং ভালো লেগেছে বাংলাদেশ কোচ রোডসের। আগামীকালও ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস ও বড় জুটি দেখতে চান রোডস, 'প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করা জিম্বাবুয়ের দুই বোলারের বিপক্ষে আজ শেষ বিকেলে অল্প সময়ে দারুন ব্যাট করেছে লিটন ও ইমরুল। যদি আমরা তাদের ভালো খেলতে পারি, তবে রান করতে পারবো। আমরা বড় বড় জুটির আশা করছি। যদি আমরা তা অর্র্জন করতে পারি, তবে আমরা জিততে পারবো। এই ম্যাচের সবচেয়ে বড় রানটি আমাদের করতে হবে, এটি খুবই কঠিন কিন্তু অর্জন করা সম্ভব।' এছাড়া টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ও বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ১০ বা ততোধিক উইকেট শিকারী তাইজুল ইসলামেরও প্রশংসা করলেন রোডস। তিনি বলেন, 'এই পিচে তাইজুল ১১ উইকেট নিয়েছে, সত্যি প্রশংসনীয়। দারুনভাবে আন্তর্জাতিক অঙ্গনে আবারো ফিরলো সে।' রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে সিলেটে অভিষেক টেস্ট জয়ের জন্য জিম্বাবুয়ের কাছ থেকে ৩২১ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছে টাইগাররা। ফলে টেস্ট জিততে ম্যাচের শেষ দু'দিনে আরও ২৯৫ রান করতে হবে বাংলাদেশ। ৩২১ রানের টার্গেট স্পর্শ করতে পারলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডই গড়বে বাংলাদেশ।কারন নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। সেটি ২০০৯ সালে। গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রানের টার্গেটে ৪ উইকেটে ম্যাচ জিতেছিলো বাংলাদেশ।এছাড়া আরও দু'টি ম্যাচে রান তাড়া করে ম্যাচ জিতে বাংলাদেশ। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের টার্গেট ৩ উইকেট বাকী রেখে টপকে যায় টাইগাররা। তৃতীয়টি ২০১৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১৯১ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ।টেস্ট ক্রিকেটে ১০৯ ম্যাচে ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করে বাংলাদেশ। ১০টি জয়ের তিনটি রান তাড়া করে জয় পায় বাংলাদশ।
12
শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান।ওমর ফারুক বলেন, 'শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।'বিইউএফজে সভাপতি বলেন, 'আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।'নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, 'যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।'মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব।সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, 'কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।'অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।
6
লালমনিরহাট-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, পুলিশের হেফাজতে রবিউল ইসলাম খানের মৃত্যুর অভিযোগ-সংক্রান্ত একটি ঘটনা লালমনিরহাটে ঘটেছে। একজন যুবকের এভাবে অকালে প্রাণ হারানো শুধু তাঁর পরিবার বা এলাকার জন্য নয়, বরং সারা দেশের জন্য অশুভ সংকেত। পুলিশের হেফাজতে মানুষের প্রাণ হারানোর বিষয়টি খুবই দুঃখজনক। আজ শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কাজীর চওড়া গ্রামে পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগ ওঠা রবিউল ইসলাম খানের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. জাহিদ হাসান, জাপা চেয়ারম্যানের একান্ত সচিব মো. আবু তৈয়বসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। জিএম কাদের বলেন, 'এ ঘটনায় লালমনিরহাটে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের ভূমিকা আমাকে মর্মাহত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়া। কোনো নাগরিক যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে কোনো অভিযোগ করেন, তাহলে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।' জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষ যেমন ফেরেশতা নন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্য ভুলত্রুটি বা দোষের ঊর্ধ্বে নন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গত কয়েক দিনের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, 'সাধারণ মানুষের যে অধিকার, সেটা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকা রাখা দরকার। আমাদের জানমাল ও ইজ্জত রক্ষা করার দায়িত্ব যাঁদের, তাঁদের কোনো ভুলত্রুটি বা দোষ যদি তদন্তে প্রমাণিত হয়, তবে তাঁদের শাস্তি দেওয়া উচিত। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেদিকে সবার নজর দেওয়া উচিত।' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, 'পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগের ঘটনাটি সঠিকভাবে তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় যাতে গণ-আসামি না করা হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।' দুপুরে সড়কপথে রংপুর থেকে সরাসরি লালমনিরহাট সদর উপজেলার কাজীর চওড়া গ্রামে যান জিএম কাদের। তিনি পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগ ওঠা রবিউলের স্ত্রী মনিরা আখতার, নয় মাস বয়সী কন্যা রাইসা ও মায়ের সঙ্গে কথা বলেন। রবিউলের বাচ্চা বড় না হওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। জিএম কাদের বলেন, পরিবারের উপার্জনকারী রবিউলের মৃত্যুতে তাঁর স্ত্রী-শিশুসন্তান নিয়ে বিপাকে পড়েছেন। রবিউলের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে একটি চাকরি বা আয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত। পরে তিনি রবিউলের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় রবিউলের পরিবারের সদস্যরা সেখানে কান্নায় ভেঙে পড়েন।
6
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম বলেছেন, করোনাকালীন এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষে। বিশেষত যেসব শ্রমিকরা দিনমজুর হিসেবে কাজ করেন তাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। করোনার সময়ে অনেক শ্রমিকের ঘরে এক বেলার খাবার পর্যন্তও মজুদ ছিল না। ছিল না করোনার চিকিৎসা সামগ্রী। ফলশ্রুতিতে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা দুটোই হুমকির মুখে পড়েছিল। বুধবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা পূর্বের উদ্যোগে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ তাসলিম। ফেডারেশনের জেলা সভাপতি জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে আর মিজানের পরিচালনায় প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা ড. এক্স এম মাহফুজুর রহমান, বরিশাল অঞ্চলের টিম সদস্য শ্রমিক নেতা মশিউর রহমান, বরিশাল মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মিজানুর রহমান, শ্রমিক নেতা নূরুল হক সোহরাব, মাওলানা সাইফুল ও মো: ইউসুফ প্রমুখ। ঢাকা মহানগরী উত্তরবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহানগরী উত্তরের সহ-সভাপতি মিজানুল হকের সভাপতিত্বে ও পল্লবী থানা দক্ষিণের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও মহানগরীর উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের পল্লবী দক্ষিণের উপদেষ্টা আবুল কালাম পাঠান, মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম ও শ্রমিক নেতা আব্দুল কাদেরসহ অন্য নেতৃবৃন্দ। শরীয়তপুর জেলাবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সভাপতি ফরিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মোল্লা শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, জেলার উপদেষ্টা কে এম মকবুল হোসেন, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক আবুল বাশার ও মাদারীপুর জেলা ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। ঝালকাঠি জেলাবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নৌকা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মো: ফারুক হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলার উপদেষ্টা অধ্যক্ষ মো: ফরিদুল হক, বরিশাল অঞ্চলের টিম সদস্য শ্রমিক নেতা মশিউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভা ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, ট্র্ডে ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। কিশোরগঞ্জ জেলাবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এতিমদের মাঝে খাবার বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক রমজান আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি
9
সাকিব-সাইফ নৈপুণ্যে এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৫৫ রানে জয়। যা ছিল অনেকটা একপেশে। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে লড়াই হয়েছে বেশ। একটা সময় জয়ের সুবাস পাচ্ছিল জিম্বাবুয়ে। তবে সাকিব নৈপুণ্যে ম্যাচে ফেরে বাংলাদেশ। সাইফের সাথে অবিচ্ছিন্ন দারুণ জুটি দলকে পাইয়ে দেয় ৩ উইকেটের দারুণ জয়। মঙ্গলবার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। টানা দুই ম্যাচ জেতায় বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই সুযোগটা নিতে চায় টাইগাররা। তামিমদের চোখ এখন ৩-০তে। শেষ ম্যাচে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারে জিম্বাবুয়ে। সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আর তাই প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামবে বাংলাদেশ। সোমবার তেমনটিই জানালেন বাংলাদেশের তরুণ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সাইফ বলেন, 'জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি। শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ। প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। অধিনায়ক তামিম ইকবাল ভাই চোট নিয়ে এই সিরিজ খেলছে কারণ সুপার লিগে পয়েন্টের ব্যাপার আছে। প্রত্যেক খেলোয়াড়ই এটা মাথায় রেখে গুরুত্ব সহকারে খেলছে'। টানা খেলা। বিশ্রাম কম। এ প্রসঙ্গে সাইফ বলেন, 'মাত্র ২৫ দিনে ১৬টা ম্যাচ খেলেছি, লম্বা সফর করে এখানে এলাম। শরীরের ওপর একটু ধকল গিয়েছে। গতকাল ম্যাচ গিয়েছে, তবু দিনভর ঘুমানোর সুযোগ নেই। সকালে নাস্তা করে এসে জিম করে নিয়েছি।' সামনে অনেক খেলা। নিজেকে ফিট রাখতে মরিয়া সাইফউদ্দিন, 'সামনে অনেক খেলা আছে। বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ফিট রাখতে হবে। পারফরম্যান্স হয়তো একদিন হবে, একদিন হবে না। কিন্তু ফিট থাকলে কামব্যাক করতে পারব। ফিটনেস নিয়ে প্রত্যেক খেলোয়াড় সকাল-বিকাল কাজ করছে।'
12
মারভেল স্টুডিওর 'এটারনালস' মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত 'এটারনালস' মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের 'শ্যাং চাই' ও 'দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস' মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে 'ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ'। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি 'শ্যাং চাই'।
2
ঢাকা: সৌরভ গাঙ্গুলীর সঙ্গে গ্রেগ চ্যাপেলের দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ঘটনা হিসেবেই বিবেচিত। দুজনের পুরোনো এ বিতর্কের আগুনে আরও একবার ঘি ঢাললেন গ্রেগ চ্যাপেল। নতুন এক সাক্ষাৎকারে সৌরভের দিকে অভিযোগের তির ছুঁড়েছেন ভারতের সাবেক এ অস্ট্রেলীয় কোচ।ভারতীয় ক্রিকেটের সব বিতর্কিত ঘটনা নিয়ে বই লেখা হলে নিশ্চিত সেই বইয়ের বড় অধ্যায়জুড়ে থাকবেন চ্যাপেল! ১৬ বছর আগে ভারতের কোচ হয়ে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। কাজ করেছেন ২০০৫ থেকে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত। ভারতের তখনকার অধিনায়ক সৌরভের পছন্দেই তাঁকে কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বেছে নিয়েছিলেন, এটা এখনো স্বীকার করেন গ্রেগ। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে গ্রেগ বলেছেন, 'সৌরভই প্রথম আমাকে তার দলের কোচ হওয়ার প্রস্তাব দেয়। আমার কাছে আরও প্রস্তাব ছিল। তবে জন বুকানন যেহেতু অস্ট্রেলিয়ায় সেই সময়ের কোচ, তাই ঠিক করেছিলাম ভারতীয় দলের দায়িত্ব নেব। আর সেই সুযোগ এসেছিল সৌরভের সৌজন্যেই। সে তখন দলের অধিনায়ক ছিল। আমি যেন কোচিংয়ের দায়িত্ব পাই, সেটা ও পুরোপুরি নিশ্চিত করে।'সাক্ষাৎকারের শুরুতে সৌরভের গুনগান গাইলেও পুরোনো ক্ষোভ ঝাড়ার সুযোগ হাতছাড়া করেননি গ্রেগ। সৌরভের সঙ্গে পুরোনো দ্বন্দ্ব যে এখনো বেশ ভালোমতোই মনে রেখেছেন, সেটি তাঁর কথাতেই পরিষ্কার, 'ভারতীয় ক্রিকেটে প্রথম দুই বছর আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। ওদের প্রত্যাশা ছিল হাস্যকর! সৌরভ অধিনায়ক হওয়ায় অনেকেরই সমস্যা হচ্ছিল। সে পরিশ্রম করতে চাইত না। নিজের খেলা নিয়ে কম ভাবত, উন্নতি করার তাড়না ছিল না। শুধু অধিনায়ক হিসেবে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইত।'দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দলের সংস্কৃতিতে ও চিন্তাধারায় পরিবর্তন আনতে চেয়েছিলেন গ্রেগ। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল সাফল্যের মুখ দেখেছিল বলে তাঁর দাবি,'বিশ্বের সেরা দল হয়ে উঠতে দ্রাবিড়কে নেতৃত্বে আনা হয়েছিল। দুর্ভাগ্যবশত দলের অন্যদের সেই মানসিকতা ছিল না। সকলে চাইত দলে নিজের জায়গা পাকা করতে। আর বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও বিরোধিতা করেছিল। অনেকেরই তখন ক্যারিয়ারের পড়ন্তবেলা। যখন সৌরভকে বাদ দেওয়া হলো, সকলেই সতর্ক হয়ে যায়। প্রত্যেকেই ভাবতে শুরু করে সৌরভ যদি বাদ পড়তে পারে, আমরাও পড়তে পারি!'
12
কানাডার টরন্টোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষামূলক ফ্লাইট ২৬ মার্চে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যামফিথিয়েটারে 'বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২'-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বিমানের সেবার মান বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান উড়ে যায়। আমরা চাই, সেই বিমান মাথা উঁচু করে দাঁড়াক। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই বিমানে ভ্রমণ করবেন। বিমানের ভ্রমণ আনন্দদায়ক হবে। যে কোনো ধরনের অভিযোগ আমাদের জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে। বিমানের সেবার মান নিয়ে আমরা কোনো ছাড় দেবো না।' প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, 'মার্চ আমাদের অহংকারের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ফলে ভিন্ন আঙ্গিকে আজকের ম্যারাথনের আয়োজন। এখন থেকে প্রতি বছর বিমানের আয়োজনে আরও বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।' এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
মোহাম্মদ আমিরের দুরন্ত বোলিং সত্ত্বেও জিততে পারেনি পাকিস্তান। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন আমির। ভারতকে কড়া বার্তা দিয়ে রেখেছেন। কিন্তু ব্যাটিংটাই যে ক্লিক করছে না। যার ফলে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারতে হয়েছে। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তা মেনে নিয়েছেন। তবে তিনি ভেঙে পড়তে রাজি নন। বলে দিয়েছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব।' পাকিস্তানের অধিনায়ক ভালোভাবেই জানেন ভারতীয় ব্যাটিং কতটা শক্তিশালী। বোলিংও ভালো। বুমরা, ভুবনেশ্বর ছন্দে আছেন। চাহাল উইকেট তুলে নিচ্ছেন। তাই পাকিস্তান ব্যাটিং কিন্তু আগামী রোববার চাপে থাকবে যথেষ্টই। তার উপর ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান কখনো হারাতে পারেনি ভারতকে। যা বাড়তি চাপ আনছে শিবিরে। অসি ম্যাচ হারের পর সরফরাজ বলে দিয়েছেন, 'ভীষণই হতাশ। ১৫ বলের ব্যবধানে তিন উইকেট হারানোটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে পজিটিভ বিষয় হল শেষের দিকে হাসান আলি, ওয়াহাব রিয়াজ ভালো ব্যাট করেছে। লড়াই করেছে। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আমির ছাড়াও বাকিরা ভালো বল করেছে। এই উইকেটে ২৭০-২৮০ ভালো রান। আমরা কিছু রান বেশি দিয়ে ফেলেছি। ভারত ম্যাচে ভালো কিছু করতে হলে প্রথম চার ব্যাটসম্যানকে বাড়তি দায়িত্ব নিতে হবে।'
12
নতুন দেশের জন্মযন্ত্রণায় মানুষ তখন উন্মাতাল। সে বড় আনন্দের ক্ষণ, সে বড় কষ্টের সময়। সেটা জাগরণের সময়। সেই জাগরণের কথাই উঠে এসেছে মহাকাব্যিক সেই সময়ের অনবদ্য কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়-এ। দেশ-বিদেশের মঞ্চে ১৯৯ বার ঘুরে ২০০তম মঞ্চায়ন হলো নাটকটির। আর তা হলো, মহান বিজয় দিবসে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের ৪৮তম বার্ষিকীতে নাটকটি মঞ্চায়নের বয়স হলো ৪৩।১৯৭৬ সালের ২৫ নভেম্বর ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে দর্শক প্রথম শুনেছিল কবিতার মতো সংলাপগুলো। সেদিন সেই মঞ্চে লেখা হয়েছিল এক অনন্য ইতিহাস। সেদিন প্রথম অভিনীত হলো কালজয়ী কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। যা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকাল ধরে মঞ্চায়িত নাটক। গত সোমবার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের করিডরে পাশাপাশি দুটি প্রতিকৃতি। ফ্রেমে বাঁধা সৈয়দ শামসুল হক ও আবদুল্লাহ আল-মামুন। তাঁদের সামনে গাঁদা, গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি দিয়ে লেখা হয়েছে ২০০। সেখানে জ্বলছিল প্রদীপ। সাজসজ্জা আর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব উৎসব ভাব ছিল। নাহ্, কোনো উৎসব ছিল না। সেই অর্থে ঢাকঢোল পিটিয়ে ২০০তম প্রদর্শনীর আয়োজন করেনি থিয়েটার। এরপরও মিলনায়তন ভরে গিয়েছিল দর্শকের উপস্থিতিতে। সেখানে নিয়মিত দর্শকের পাশাপাশি নতুন নতুন মুখ দেখা গেছে। এমন একজন কলেজশিক্ষক শাওনী চন্দ। বললেন, 'সময় হয়েছে, সুযোগ হয়নি। আসলে টিকিট পাইনি একবারও। এবার সাধ মিটল।' নাটক শুরু হয় নির্দিষ্ট সময়েই। দেড় ঘণ্টার নাটকে পুরো সময় ছিল মুগ্ধতার। মুক্তিযুদ্ধের সময় এক রাতে একটি গ্রামের নারী-পুরুষেরা এসেছে মাতবরের কাছে। তাদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতবরের সঙ্গে দেখা করেছে জানিয়ে সবাইকে আশ্বস্ত করেছে সে। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছে উপস্থিত লোকজনকে। গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারে না। সৈয়দ শামসুল হকের লেখা কালজয়ী নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়-এর পটভূমি এটি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নাটকের প্রযোজনা উপদেষ্টা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। তিনি বলেন, পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ করার আগে কাব্যনাট্য সম্পর্কে আমাদের ধারণা ছিল এটা কেবলই কবিতা, নাটকের আবেদন নেই। মহড়ার সময় আমাদের কেবলই আবৃত্তির মতো হয়ে যেত। নির্দেশক আবদুল্লাহ আল মামুন শেখালেন কী করে সংলাপের মতো করে কাব্যভাষা বলতে হবে। কোথাও কোথাও সংলাপের সঙ্গে তালবাদ্য যুক্ত করলেন। পায়ের আওয়াজ পাওয়া যায় হয়ে উঠল আমাদের মুক্তিযুদ্ধের এক অনন্য আখ্যান। আগে মা, এখন মেয়ে ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। ১০ বছর বিরতি দিয়ে আবার শুরু হয় এই নাটকের প্রদর্শনী। নতুন প্রযোজনায় নির্দেশনার দায়িত্ব দেওয়া হয় সুদীপ চক্রবর্তীকে। নবীন ও প্রবীণদের সমন্বয়ে দলকে গঠন করে আবার মঞ্চে নিয়ে আসা হয় 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। নাটকে ফেরদৌসী মজুমদারের করা আলোচিত মাতবরের মেয়ে চরিত্রটি এখন করছেন তাঁরই মেয়ে ত্রপা মজুমদার। আর ফেরদৌসী মজুমদার অভিনয় করছেন একজন গ্রামবাসী বৃদ্ধার চরিত্রে। বরেণ্য এই অভিনেত্রী বলেন, 'পায়ের আওয়াজ পাওয়া যায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সুলিখিত এবং শক্তিশালী এক পাণ্ডুলিপি। যত দিন বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, তত দিন এ নাটকটি সৈয়দ শামসুল হক ও আবদুল্লাহ আল মামুনকে বাঁচিয়ে রাখবে। কারণ পাণ্ডুলিপি শক্তিশালী হলে দর্শক নাটক গ্রহণ করবেই, কিন্তু পাণ্ডুলিপি ভালো না হলে যত শক্তিশালী অভিনেতাই হোক, দর্শক তা মনে রাখে না।' তিনি বলেন, তারুণ্যে এ নাটকে কাজ শুরু করেছিলাম, আর এখন প্রায় বৃদ্ধা। এর মধ্যে ২০০টি প্রদর্শনীতে অভিনয় করেছি। কিন্তু কীভাবে এ দীর্ঘ সময় পার হলো টের পায়নি। আমি কখনো নাটকের সংখ্যা মনে রাখতাম না। সারা জীবন নাটক ভালোবেসেছি, অভিনয় ভালোবেসেছি, তাই যখনই যে চরিত্র করেছি, তাই নিয়ে মনোযোগী থেকেছি। শুরুতে ত্রপা মাতবরের মেয়ে চরিত্রে অভিনয় করতে রাজি হয়নি। তার কারণ ছিল, কোনো চরিত্রে একটা ইমেজ তৈরি হয়ে গেলে নতুন কিছু করা কঠিন। পরে ফেরদৌসি মজুমদার ত্রপাকে বুঝিয়েছেন, যারা আগে এ নাটকটি দেখেছে, তারা হয়তো এ বিচারে আসবে কিন্তু বর্তমান প্রজন্মের যারা, তাদের সে সুযোগ নেই। তিনি বলেন, আমার মনে হয়, ত্রপা তার চরিত্রে সে সুঅভিনয় করেছে। দুই শত প্রদর্শনী হওয়ার পর আমার নিজেরও তাই মনে হয়েছে। কারণ ত্রপার নাটকের প্রতি অসম্ভব ভালোবাসা আছে। এ প্রসঙ্গে ত্রপা মজুমদার বলেন, 'প্রথমত, আমার ভাগ্যের ব্যাপার। এটি একটি মুক্তিযুদ্ধের নাটক এবং বলাই যায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি ঢাকার মঞ্চে মুক্তিযুদ্ধের সেরা নাটক। দ্বিতীয়ত, আমার জন্য বিরাট প্রাপ্তি হলো আমার মা যে চরিত্রটি করতেন, সেই চরিত্র আমি করছি। এই চরিত্রটি সবার কাছে মায়েরই চরিত্র হিসেবে খ্যাত হয়ে গেছে। কেননা, মা এই চরিত্রটির একটা মাইলফলক তৈরি করেছেন।' যাঁরা ছিলেন, যাঁরা আছেন গত ৪৩ বছরে বিভিন্ন সময়ে নাটকটির বিভিন্ন প্রদর্শনীতে অভিনয় করেছেন আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ জাকারিয়া, রামেন্দু মজুমদার, আফরোজা বানু, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, খায়রুল আলম সবুজ, ঝুনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, সুজা খন্দকার, তোফা হাসান, জুবায়ের জার্জিস, নাসরিন রিয়াজ, হাফিজুর রহমান সুরুজ, রিয়াজউদ্দিন বাদশা, ফরিদউদ্দিন, তৌকীর আহমেদ, আসিফ মুনীর, শিরীন বকুল, শান্তা ইসলাম, নাহিদ ফেরদৌস মেঘনা, তানভীন সুইটি প্রমুখ শিল্পী। বর্তমানে নাটকটিতে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, শফিউর রহমান মানু, নুরুল ইসলাম সানি, খুরশীদ আলম, রাশেদুল আওয়াল, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, সামিয়া মহসীন, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, তানজুম আরা, কাওসার রাজীব, আতিকুর রহমান, এরশাদ হাসান, তোফা হোসেন ও ত্রপা মজুমদার।
2
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচিসহ তিনজন আহত হয়েছেন। বুধবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। বর্তমানে উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। র্যাব, দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশ টহল দিচ্ছে। জায়েদুল হক কচির ভাগিনা মো. হাসান অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জ থানার পাশে নিজের ব্যবসা প্রতিষ্ঠান জাহান ট্রেডার্স বন্ধ করে কচি বুধবার রাত ১০টার দিকে রাস্তার পূর্ব পাশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটনের সঙ্গে নিউ মা ফার্মেসিতে বসে ছিলেন। এ সময় কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেল, ওয়াসিম, মানিক, শিপন, শিহাব খান ও ফখরুলের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কচি, লিটন ও দোকানদার রতন চন্দ্র দাস গুরুতর আহত হন। হামলাকারীরা কিরিচ দিয়ে কচি ও লিটনের মাথায় কোপায় এবং রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। এ সময় দোকান ভাঙচুর করে তারা। গুরুতর আহত অবস্থায় কচি ও লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে এ অভিযোগ অস্বীকার করে কাদের মির্জার অনুসারী স্বপন মাহমুদ বলেন, কচি ও আরমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বুধবার সন্ধ্যার পর থেকে বসুরহাট বাজারে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে। একপর্যায়ে তারা পৌরসভার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আমাদের দলের সারওয়ার, সবুজ, সুজন, সৌরভ, ওয়াসিম ও মানিকসহ আটজনকে পিটিয়ে আহত করেছে। অন্যদিকে কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল পৌরসভার ৬নং ওয়ার্ডে তার বাড়িতে ককটেল হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি বলেন, বুধবার রাত ১টার দিকে প্রতিপক্ষের আরমান ও জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। কচি ও লিটনের ওপর প্রতিপক্ষের ১৫-১৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগকে পথ চলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছাত্রলীগকে আদর্শ নিয়ে নিজেকে গড়তে হবে। লোভ-লালসা ঊর্ধ্বে উঠে নিজেকে গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শ ছাত্র লীগকে গড়ে তুলেছেন, সেই আদর্শ বাস্তবায়ন করে যেতে হবে। মনে রাখবে, লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে তোমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে। সেভাবেই তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন কথা বলেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সঞ্চালনায় সাবেক ও বর্তমান নেতারা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রগামী ছিল ছাত্রলীগ। এদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ ভূমিকা রেখে আসছে। বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগকে সঙ্গে নিয়েই বঙ্গবন্ধু পথ চলতেন। এমনকি ৬৬ সালের ৬ দফা মানুষের কাছে জনপ্রিয় করে গড়ে তুলেছে ছাত্রলীগ। অর্থাৎ বঙ্গবন্ধুর যখন যে কাজ করেছেন ছাত্রলীগের সঙ্গে নিয়েই করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে। শহীদের তালিকা দেখলেও সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সংখ্যাই বেশি। শেখ হাসিনা বলেন, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়িত্ববোধ না থাকলে শুধু ক্ষমতাকেই উপভোগ করা যায়। নিজেদের ভাগ্যের উন্নতি করা যায়। দেশের জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কিছু করা যায় না। আওয়ামী লীগ সভাপতি ছাত্রলীগকে শিক্ষা শান্তি ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সে সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখন থেকে ছাত্রলীগকে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাওয়ারও পরামর্শ দেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ফলে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমাদের একটা সিদ্ধান্ত থেকে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল হয়েছে। বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে সমীহ করে। সেটা হচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা। আমরা যখন পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিলাম, তখন দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করা বন্ধ করল দুর্নীতির অভিযোগ এনে। তারা মনে করলো আমরা আর পদ্মা সেতু নির্মাণ করতে পারবোনা। কিন্তু আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছি আমাদেরকে দুর্নীতির প্রমাণ দিতে হবে। তারা সেটা দিতে পারেনি। তখন আমরা নিজেদের অর্থায়নে সেতু করার সিদ্ধান্ত নিলাম। আজকে সেই চ্যালেঞ্জ আমরা বাস্তবায়ন করতে পেরেছি। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন করতে চেয়েছে, আমরা তাদের সহযোগিতা আর নেই নি। আমরা যে পারি, সেটা করে দেখিয়েছি। প্রমাণিত হয়েছে। একটি সিদ্ধান্তের কারণে এখন আমাদেরকে সমীহ করে। কারণ একটাই আমরা এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য কাজ করে যাব। তিনি আরও বলেন, চক্রান্ত ষড়যন্ত্র এটা হবেই। আমি সেটা মাথায় রাখি না। বিভ্রান্তও হইনা হবো না। হ্যাঁ কিছু লোক থাকে, ষড়যন্ত্র চক্রান্ত করে, করবেই। কারণ তাদের লক্ষ্য থাকে একটা পতাকা পাবে একটা গাড়ি পেতে হবে। ক্ষমতাকে থেকে উপভোগ করবে। কিন্তু আমরা সেটা চাইনা। আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আর সিদ্ধান্তটাই আমাদেরকে সবচেয়ে বড় শক্তি দেয়। ছাত্রলীগের এর প্রশংসা করে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে মাস্ক পড়ার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
6
তপন দাসের ভূমিহীন বাবা হরেন দাস এক সময়ে ছিলেন মোটর গাড়ি চালক। কিন্ত বয়সের ভার আর রোগাক্রান্ত হয়ে হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। এখন আর গাড়ি চালাতে পারেন না। মা সুমিত্রা দাস পরের বাসায় কাজ করেন। সাংসারিক এমন অভাবের মধ্যেই তপন সারাবছর রাজমিস্ত্রির সহকারীর কাজ করে চালিয়ে গেছে নিজের লেখাপড়া। চলতি বছরে তপন দাস কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে। কিন্ত এখন কীভাবে আসবে কলেজের লেখাপড়ার খরচ সে চিন্তায় পড়েছে তার পরিবার। তারা ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মাস্টারপাড়ার মনো মোল্যার বাড়িতে ভাড়ায় বসবাস করছে। সরেজমিনে রবিবার দুপুরে তপন দাসের ভাড়া বাড়িতে গেলে দেখা যায়, মাটির মেঝের ওপর টিনের ছাউনি ও বেড়ার দুটি ঝুপড়ি ঘরে ভাড়ায় বসবাস তাদের। হতদরিদ্র মেধাবী তপন দাস জানায়, এতোদিন বাড়িতে থেকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করেও লেখাপড়া চালিয়ে গেছি। কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো ভর্তি শুরু হবে। কাজ করে অল্প কিছু টাকা জোগাড় করেছি। বাকিটা কোথায় পাবো আর কীভাবেই বা দূরের কোনো কলেজে ভর্তি হয়ে খরচ চালাবো এটা ভেবে পথ পাচ্ছি না। মা সুমিত্রা দাস বলেন, আমাদের নিজেদের কোনো জায়গা জমি নেই। পরের বাসা ভাড়া নিয়ে বসবাস করছি। আমার অন্য ছেলেরাও দিনমজুর। তারাও পৃথক সংসার করছে। অভাবের সংসারে স্বামী কোনো কাজ করতে পারে না। আমিও অসুস্থ তবে বেঁচে থাকার তাগিদে এলাকার শ্যামল বিশ্বাসের বাসায় কাজ করি। ছোট ছেলে তপন দাস লেখাপড়া করে। সুমিত্রা দাস আরো জানান, সংসারের অভাবের তাগিদে নিজের লেখাপড়ার খরচ যোগাতে তাকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতে হয়। স্কুল বাড়ির কাছে হওয়ায় এতোদিন লেখাপড়া চালিয়ে যেতে পেরেছে। এখন কারিগরি কলেজে ভর্তি হতে হলে শুনছি ঝিনাইদহ অথবা যশোর যেতে হবে। যা আমাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। তিনি আরও বলেন, চেয়েছিলাম নিজেরা না খেয়ে থাকলেও ছোট ছেলেটাকে একটু লেখাপড়া শেখাবো। কিন্ত অভাবের সংসারে আমাদের কাছে এটা দুঃসাধ্য এক ব্যাপার হয়ে গেছে। উপজেলার ফয়লা ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল ইসলাম মিঠু জানান, তপন দাসের পরিবার ভূমিহীন ও অভাবী। তপন দাস নিজে রাজমিস্ত্রির জোগালের কাজ করেও পরীক্ষায় ভালো ফলাফল করায় তাকে ধন্যবাদ দিতে হয়। প্রতিবেশি রাজু আহম্মেদ জানান, তপন দাসের সাংসারিক অবস্থা বিবেচনা করলে কথাটা দাঁড়ায় এমন সাধ আছে কিন্ত সাধ্য নেই। শুধু লেখাপড়ার কথাই না তারা ঠিকমতো খেতেও পায় না। তারপরও লেখাপড়ার প্রতি তপনের আগ্রহ ও ফলাফল সন্তোষজনক।
6
মিসবাহ উল হককে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ এবং নির্বাচকদের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়াকার ইউনুসকে বোলিং কোচ করে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে। পাঁচ সদস্যের একটি প্যানেল তাদের দু'জনকে বাবর আযম-ফখর জামানদের কোচ হিসেবে বেছে নিয়েছেন। ওয়াকার ইউনুস এর আগে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। প্রথমে বোলিং কোচ ছিলেন তিনি। পরে তাকে প্রধান কোচ করা হয়। কিন্তু ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে দল ভালো না করায় সরে যেতে হয় তাকে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিজবাহ কোচের দায়িত্ব পেয়ে খুশি জানিয়ে বলেন, 'ক্রিকেটই আমাদের শ্বাস-প্রশ্বাস। পাকিস্তান দলের কোচের মত বড় দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আমি জানি, আমার কাছে বোর্ডের অনেক প্রত্যাশা। আমি ওই চাওয়া পূরণ করতে প্রস্তুত। না হলে, কোচের পদে আবেদনই করতাম না।' মিসবাহ জানান, দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদের অনুশীলন করাতে হবে। ড্রেসিংরুমের সংস্কৃতি বদলাতে হবে। ক্রিকেটারদের আধুনিক সময়ের ক্রিকেটের সঙ্গে পরিচিত করে তুলতে হবে। তাদের ভয়হীন স্মার্ট ক্রিকেট খেলতে শেখাতে হবে। এছাড়া আধুনিক ক্রিকেট পারফরম্যান্স দেখতে চায় বলেও উল্লেখ করেন পাকিস্তানের নতুন কোচ। কোচিং প্যানেলে ওয়াকার ইউনুসকে পেয়ে উচ্ছ্বসিত বলে জানান মিসবাহ, 'আমার পাশে অভিজ্ঞ ওয়াকার ইউনুসকে পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। আমাদের দলে দারুণ কিছু তরুণ পেসার আছে। তাদের শেখানোর জন্য ওয়াকারের চেয়ে ভালো কেউ হতে পারেন না। এরই মধ্যে আমার এবং ওয়াকারের মধ্যে আলাপ হয়েছে। আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি।' পাকিস্তানের কোচ হয়ে মিসবাহর প্রথম পরীক্ষা ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ।
12
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির কার্যকাল শেষ হচ্ছে চলতি বছর সেপ্টেম্বর মাসে। বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার পরে কি এবার তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির চেয়ারম্যান হবেন সৌরভ গাঙ্গুলি? এখনকার চেয়ারম্যান জানিয়ে দিলেন, সৌরভ যদি লড়াইয়ে থাকেন, তার সমর্থন পাবেন। সৌরভ গাঙ্গুলি নিজে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। যদিও আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, সৌরভের নাম যদি আইসিসির চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করা হয়, তা হলে তিনি সমর্থন জানাবেন। আইসিসির চেয়ারম্যান হিসেবে আর ছয় মাস কার্যকাল রয়েছে বার্কলের। তার পরে নতুন চেয়ারম্যান মনোনয়ন হবে। সেখানে সৌরভ গাঙ্গুলির নাম প্রস্তাব করা হলে তিনি কী করবেন সেই প্রশ্ন করা হয় বার্কলেকে। জবাবে তিনি বলেন, 'আমাদের সম্পর্ক খুব ভালো। যদি আইসিসি বোর্ড মনে করে চেয়ারম্যান হিসাবে সৌরভই উপযুক্ত, তা হলে আমি ওকে সমর্থন জানাব।' সেইসাথে বার্কলে আরো বলেন, 'সৌরভ অবশ্য আমাকে জানায়নি যে ও আইসিসি চেয়ারম্যানের দৌড়ে থাকতে চায় কি না।' বার্কলে কি নিজে দ্বিতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান পদে বসতে চান, এই প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো সমস্যা নেই। বার্কলে বলেন, ' নভেম্বর মাসে বৈঠকে বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ড যদি আমার ওপর ভরসা দেখায় তা হলে আমার কোনো সমস্যা নেই।'সূত্র : আনন্দবাজার পত্রিকা
12
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে টিকটকে অপপ্রচারের করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সানোয়ার হোসেন নামের টিকটকারকে দুইদিনের রিমান্ড নিতে আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ ডিসেম্বর) আসামিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রমনা থানার দায়ের করা মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রবিবার রাজধানীর রামপুরা এলাকার ডিআইটি রোডের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগ। আসামি সানোয়ার টিকটকে ছদ্মনামে বিভিন্ন অপপ্রচারমূলক ভিডিও আপলোড করে প্রচার চালাতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হতো সেই আইডি থেকে। এ অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
6
ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাকে এঞ্জিওপ্লাস্টি (হৃদরোগে আক্রান্তদের রক্ত চলাচলে ভারসাম্য আনতে) করা হয়েছে। এরপর কপিল দেব বিপদমুক্ত হয়েছেন এবং তার শরীরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক প্রথম তার অসুস্থ হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। সাবেক-বর্তমান তারকারা তার অসুস্থতার খবরে হতবাক হয়ে পড়েন এবং ক্রীড়া জগতের অনেকে তার শারীরিক সুস্থতা কামনা করেন।খবর ক্রিকবাজের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে যান কপিল দেব। এরপর তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে জরুরী ভিত্তিতে এঞ্জিওপাস্টি করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে শেষ হয় তার এঞ্জিওপ্লাস্টি। তার অবস্থার উন্নতি হলে চলতি সপ্তাহেই তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলেও উল্লেখ করেছে সংবাদ সংস্থাটি। কপিল দেবের ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। ১৯৮৩ সালে লর্ডসে চমক দেখিয়ে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা উচিয়ে ধরেন কপিল। মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়েই তারা আটকে দিয়েছিলেন ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে।
12
প্রথম পর্ব : রাখাইনে মুসলিম বিদ্রোহের উদ্ভব ও সাধারণের মনোভাবদ্বিতীয় পর্ব : মিয়ানমারের দ্বৈত সাম্প্রদায়িক নীতি এবং সহিংসতার ইঙ্গিতবিদ্রোহী গ্রুপ এইচএওয়াই গঠিত হয়েছিল ২০ জন জ্যেষ্ঠ নেতা তত্ত্বাবধানে। যা পরিচালিত হতো সৌদি আরবের মক্কা ও মদিনা থেকে। এইচএওয়াইয়ের এসব নেতারা প্রত্যেকেই ছিলেন রোহিঙ্গা। তাদের মূল লক্ষ্য ছিল রাখাইনের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান এবং সম্ভব হলে ভারতে নিজেদের নেটওয়ার্ক গড়ে তোলা। তাদের মধ্যে বেশ কয়েকজন গত দুই বছরে বাংলাদেশ ও উত্তর রাখাইন অঞ্চলে এসেছেন বলেও খবর পাওয়া যায়।মূলত রাখাইনে ২০১২ সালের দাঙ্গার পরই এইচএওয়াই গঠন হয়। তবে তাদের আসল নিয়োগ প্রক্রিয়া শুরু হয় পরের বছর। ২০১৪ থেকে সীমান্তবর্তী মংডু অঞ্চলে এই গ্রুপটি শতাধিক গ্রামবাসীকে তাদের সঙ্গে ভিড়িয়েছে এবং তাদের প্রশিক্ষণ দিয়েছে বলে জানা গেছে। এর আগে বাংলাদেশ সীমান্ত এবং উত্তর রাখাইনের বেশ কিছু অঞ্চলেও তারা তৎপরতা চালিয়েছে। সাধারণ মানুষের মনোযোগ এড়াতে গ্রুপটি ছোট ছোট দলে ভাগ হয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। ফলে নিজেদের গ্রুপের বাইরে অন্যান্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের পরিচয়ও গোপন থাকে। বর্তমানে এই গ্রুপটি সম্ভবত রাখাইনের মায়ু রেঞ্জের পার্বত্যাঞ্চল এবং বুথিডং এলাকায় নিজেদের তৎপরতা চালাচ্ছে। কোনও কোনও গ্রামে তাদের বড় ঘাঁটি থাকতে পারে বলেও ধারণা করা হয়। প্রশিক্ষণে গ্রুপটি তাদের সদস্যদের অস্ত্রচালনা, গেরিলা যুদ্ধ কৌশল, বিস্ফোরক তৈরির ওপর গুরুত্ব দেয়। অনেক সময় তারা ঝানু রোহিঙ্গা তরুণদের পাকিস্তান ও আফগানিস্তানে নিয়ে গিয়ে বিভিন্ন অভিযানের অভিজ্ঞতা পাইয়ে দেয়। কমপক্ষে দু'বছর ওই তরুণদের সেখানে কাটাতে হয়। তাদের বিভিন্ন তথ্য ও পরিকল্পনা যেন নিরাপত্তা বাহিনীর কাছে ফাঁস না হয়ে যায় সেজন্য গ্রুপটি উত্তর ও দক্ষিণ মংডুর বিভিন্ন গ্রামে এমনকি মুসলমান অধ্যুসিত এলাকাতেও বেশ কিছু মানুষকে গুপ্তচর সন্দেহে হত্যাও করেছে। আবার নিজেদের চর হিসেবে কাজ করায় অনেককে তারা মোটা অংকের অর্থও দেয়।সম্প্রতি এক তথ্যে জানা যায়, নতুন সদস্যদের প্রশিক্ষণের জন্য ২০১৬ সালের আগস্ট নাগাদ এইএওয়াইয়ের দু'জন জ্যেষ্ঠ্য নেতা উত্তর রাখাইনে মাসাধিককাল অবস্থান করেন। এ সময় তারা স্থানীয় কর্মীদের লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে কখন কোথায় কিভাবে হামলা চালাতে হবে তার নির্দেশনা দেন। তারা চলে যাওয়ার পর এসব এসব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের জন্য অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ শুরু হয়। সেইসঙ্গে আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ কমপক্ষে ৪ জন চিকিৎসক রাখার পরিকল্পনা করে তারা।গ্রুপটি অতর্কিত আক্রমণ করে মংডু শহরতলির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে। এছাড়া সেনাবাহিনী যেন এগিয়ে আসতে না পারে সেজন্য বুথিডং থেকে পূর্বাঞ্চলের সঙ্গে মংডু শহরতলীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনাও গ্রহণ করে তারা। এরপর তাদের হামলার পরিকল্পনা ছিল বুথিডংয়ে। শুধু তাই নয় রাথেডংয়ের কিছু অংশসহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার মতো উচ্চাভিলাসী পরিকল্পনাও করে তারা। কিন্তু সেপ্টেম্বরের শুরুতে তারা এই পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়। কারণ নিজেদের দুই শীর্ষ নেতা ফিরে যাওয়ার পর হঠাৎই গ্রুপটির দু'জন ইনফরমার বিজিপির হাতে ধরা পড়ে। ফলে ৮ স্থানীয় এইচএওয়াই নেতার পরিচয় ফাঁস হয়ে যায়। পরে ১২ সেপ্টেম্বর তাদের গ্রেফতার করা হয়। এসব গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদসহ বৈদ্যুতিক শক দিয়ে, নখ উপড়ে নির্যাতনও করা হয়। তবে এইচএওয়াই বিজিপি কর্মকর্তাদের জন্য ৩০ লাখ কিয়াত (প্রায় ২৩শ' ডলার) ঘুষের ব্যবস্থা করলে ১৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। এরপরও ২৮ সেপ্টেম্বর বাকিদের মুক্তি দিতে আরও ৪ কোটি কিয়াতেরও (৩০ হাজার ডলার) বেশি ঘুষ নেওয়া হয়। এরইমধ্যে ৩০ সেপ্টেম্বর বিজিপি বিভিন্ন গ্রামে অভিযান চালালে অনেক পরিবার বাংলাদেশে পালিয়ে যায়। এর প্রতিশোধ হিসেবে এইচএওয়াই বিজিপির দুই তথ্যদাতাকে খুন করে। এদিকে এ ঘটনার পর থেকে কর্তৃপক্ষ উত্তর মংডু থেকে যেসব পরিবার অবৈধ কর্মকাণ্ডে জড়িত তাদের তালিকা তৈরির জন্য তথ্যদাতাদের মোটা অংকের অর্থ দেওয়া মুরু করে। যদিও ততদিনে এসব গ্রামবাসীর অনেকেই বাংলাদেশে পালিয়ে যায়।এইচএওয়াই বিদ্রোহীরা আবার নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সে সক্ষমতা এখনও আছে বলে জানা যায়। তবে সমস্যা হলো, এ কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হলে সমস্যা আরও বাড়বে। এত স্থানীয় মুসলমানরা হতাশ ও সেনাবাহিনীর প্রতি আরও বিদ্বেষী হয়ে উঠবে। এইচএওয়াই'র দিকে তাদের সমর্থন চলে গেলে ওই অঞ্চল সহিংসতার একটি চক্রে আবদ্ধ হয়ে পড়বে। এমনও হতে পারে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে আবার বাংলাদেশে আশ্রয় নিতে পারে। এ কারণে সংঘাতপূর্ণ উত্তর মংডু এলাকায় এখনই জরুরিভিত্তিতে সাহায্য ও স্বাধীন গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।
3