text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা সবাইকে মানতে হবে। সব বিভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই।'
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই তো আমরা প্রার্থী দিয়েছি।'
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমানকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
| 9 |
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা তিন হাজার ৭৪০ জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ২০০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন তিন হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬২ হাজার ৮২৫ জনে। | 6 |
করোনা ভাইরাস সংক্রমণে বিশ্ব অর্থনীতি বিধ্বস্ত। আমাদের দেশেও করোনা সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব, খাদ্য নিরাপত্তা একেবারে ভেঙে পড়েছে। তাই এ সময় ২০২০-২১ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা বন্ধ রেখে করোনায় অর্থনীতির এ ধস ঠেকাতে ও স্বাস্থ্য ব্যবস্থা মোকাবিলায় জুলাই-২০২০ থেকে জানুয়ারি-২০২১ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণার প্রস্তাব দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ। গতকাল শনিবার ভোরের কাগজের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। ড. আনু মুহাম্মদ বলেন, আমি কোনোভাবেই চাই না সরকার গতানুগতিক বাজেট পেশ করুক। এবার কোনো জাতীয় বাজেটের প্রয়োজন নেই। এখন অর্থনীতির এ ধস ঠেকাতে অন্তর্বর্তীকালীন বাজেটের বিশেষ প্রয়োজন। বর্তমানে করোনা সংক্রমণের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে কতটা বেহাল দশা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তার ওপর খাদ্য নিরাপত্তা নেই, বেকারত্ব বেড়ে যাচ্ছে, শিক্ষা চিকিৎসা, গবেষণা কিছুই ঠিক নেই। এ অবস্থায় বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং লোক দেখানো প্রকল্পে অর্থ বরাদ্দের কোনো মানে হয় না। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ মহামারি ঠেকাতে 'অর্থবছর পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন বাজেট' নীতি গ্রহণ করার কথা ভাবছে। অনেক দেশ মহামারি ঠেকানোর জন্য আলাদা বাজেটের কথা বলছে। তাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে প্রথমে অর্থবছর বদলাতে হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে অর্থবছর করতে হবে। আর আগামী ৬ মাসের জন্য করোনায় যে ক্ষত সৃষ্টি করেছে তা পুনরুদ্ধারে বা করোনার সঙ্গে লড়াই করার জন্য বাজেট দিতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট হবে। আর আগামী বছর গিয়ে ফেব্রুয়ারি বা জানুয়ারি থেকে ডিসেম্বর বা যে কোনো সময়ভিত্তিক পূর্ণাঙ্গ বাজেট দেয়া যেতে পারে। এই বিদগ্ধ অর্থনীতিবিদ বলেন, আসলে দেশে যেসব সরকার বা দল ক্ষমতায় আছে বা ছিল তারা দেশের জন্য ক্ষতিকর ও লুটপাটের বাজেট পেশ করে আসছে। যাতে বাজেটের অর্থ-জনগণের টাকা লুটপাট করে নিজের ও দলের তহবিল বাড়ানো যায়। বিদেশে পাচার করে টাকার পাহাড় বানিয়েছে অনেকে। কিন্তু করোনা আমাদের শিখিয়েছে বুর্জোয়া অর্থনীতি কখনো টেকসই হতে পারে না। তাই পরিবেশবান্ধব বাজেট পেশ করতে হবে। গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যাগুলো চিহ্নিত করে তার ওপর বাজেট পেশ করতে হবে। প্রথমত, আমাদের স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণায় জোর দিতে বাজেটে অধিক অর্থ বরাদ্দ দিতে হবে। সেই সঙ্গে বেকারত্ব দূর করতে কর্মসংস্থানও খাদ্য নিরাপত্তা জোরদার করতে বাজেট করতে হবে। করোনা থেকে পরিবর্তনের বার্তা নিয়ে লোক দেখানো বাজেট পেশ না করে দেশ ও জাতিকে আপদকালীন সময়ে রক্ষা করার বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে বাজেট দিতে হবে। | 0 |
বুলবুল আহমেদের মেয়ে বলে নয়, অভিনয়গুণেই মিষ্টি মেয়ে ঐন্দ্রিলা ছিলেন দর্শকদের বিশেষ পছন্দের। কিংবদন্তি বাবা চলে গেছেন, মা অভিনেত্রী ডেইজি আহমেদ আছেন। নাচ, গান, অভিনয় কমিয়ে ঐন্দ্রিলা এখন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে বিনোদন দুনিয়া থেকে পুরোপুরি হারিয়ে যাননি। চার বছর আগে ফিরেছিলেন রুবেল হাসানের পরিচালনায় 'বিলাভড' নাটকের মাধ্যমে। পরপর বেশ কয়েকটি নাটকে সে সময় অভিনয় করেন ঐন্দ্রিলা। এরপর হাতে ভালো গল্পের স্ক্রিপ্টও পাচ্ছিলেন না, আবার করোনাভাইরাস গৃহবন্দী করে দেয় সবাইকে। ফলে ফের বিরতিতে যান ঐন্দ্রিলা। এখন অভিনয়ে ফিরতে চান, কিন্তু ভালো স্ক্রিপ্ট পাচ্ছেন না। এ নিয়েই তাঁর আক্ষেপ। ঐন্দ্রিলা বলেন, 'চাকরি করছি। পাশাপাশি সংসার, সন্তানদেরও সময় দিতে হয়। এসব সামলেই অভিনয়ে ফিরতে চাই। অনেকেই স্ক্রিপ্ট পাঠান, কিন্তু মনের মতো হয় না। মনের মতো স্ক্রিপ্ট আর চরিত্র পেলেই ফিরব। শুধু শুধু পর্দায় নিয়মিত থাকার জন্য অভিনয় করতে চাই না।'দেড় বছর বয়স থেকে ঐন্দ্রিলা ক্যামেরার সামনে। অভিনয় করেছেন বহু নাটকে। 'রূপনগর', 'মোহর আলী', 'জীবন কাহিনী', 'শেষ থেকে শুরু', 'অভিমানে অনুভবে'সহ বহু নাটক। গানও গেয়েছেন ঐন্দ্রিলা। বাবার নাটকের টাইটেল গান, নিজের একক গান, নাটক ও সিনেমার জন্য গান করলেও অ্যালবাম করা হয়নি তাঁর। | 6 |
আগামী রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন যুবলীগের শীর্ষ নেতারা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কাউন্সিলের আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আনতে গণভবনে যাচ্ছেন তারা। তবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই বৈঠকে থাকছেন না যুবলীগের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি জানান, যুবলীগ নিয়ে গণভবনে বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যানকে কেন ডাকা হয়নি, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, সেসব আলোচনা রবিবারই করা হবে। যুবলীগ চেয়ারম্যানের গণভবনে যাওয়া নিষেধ, তাহলে কি কার্যত তিনি অপসারিত হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণভবনে এই মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি যুবলীগকে গণভবনে ডেকেছেন। সেখান থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন। এসময় সেতুমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য নুর ই আলম সিদ্দিকীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/কালাম | 6 |
লিওনেল মেসি কাঁদছেন! তাঁকে ঘিরে সান্ত্বনা দিচ্ছেন হাভিয়ের মাচেরানো-সার্জিও আগুয়েরোরা। শিরোপা জয়ের আনন্দ কিছু সময়ের জন্য ভুলে থেকে এগিয়ে এলেন চিলির মিডফিল্ডার মার্সেলো দিয়াজও। কিছুতেই যেন বাঁধ মানছিল না মেসির কান্না। ২০১৬ শতবর্ষীয় কোপার ফাইনালে একটু আগে টাইব্রেকারে মেসির পেনাল্টি মিসে হেরে গেছে আর্জেন্টিনা।নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে তখন যেন শেক্সপিয়ারের বিয়োগান্ত কোনো নাটকের মঞ্চায়ন চলছিল। একটি আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ আর মেসির কান্নায় আকাশও ভারী হতে শুরু করেছে। কান্নাভেজা চোখে অভিমানী মেসি আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিলেন!এরপর শুরু হয় 'যেও না, লিও' স্লোগান। সাধারণ মানুষ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত মেসিকে থেকে যাওয়ার অনুরোধ করেন। মেসি যাননি। কোটি ভক্তের ডাকে সাড়া দিয়ে আবার গায়ে চাপান আকাশি-নীল জার্সি। এখনো সেই জার্সির ভার বয়ে চলেছেন মেসি। একাই টানছেন আলবেসিলেস্তেদের। সেই ফাইনালের পর আরও একটি বিশ্বকাপ ও কোপা শেষ হয়েছে ব্যর্থতায়। এবার কোপায়ও আর্জেন্টিনাকে শেষ আটে নেওয়ার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। এবারও মেসির জ্বলে ওঠা আর্জেন্টিনার সাফল্যের সমার্থক। এখন পর্যন্ত চিত্রটা এমনই।আর্জেন্টিনা দলে মেসির এ কাজ যেন গ্রিক পুরাণের রাজা সিসিফাসের পাথর ঠেলে পাহাড়ে ওঠানোর মতো। গড়িয়ে গড়িয়ে পাথর একাই চূড়ায় তুলছেন, সেখান থেকে সেই পাথর আবার নিচে পড়ে যাচ্ছে! কিন্তু ক্লান্তিহীনভাবে পাথর চূড়ায় তোলার কাজটা করেই গেছেন সিসিফাস। আর্জেন্টিনা দলে এটাই যেন নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে মেসির জন্য। কখনো নিজের ভুলে, কখনো সতীর্থদের ভুলে আন্তর্জাতিক শিরোপা আর ছোঁয়া হচ্ছে না মেসির।মেসির যেকোনো লড়াইয়ের আগে আরেকটি নাম এসে যায়-ক্রিস্টিয়ানো রোনালদো। শ্রেষ্ঠত্বের দৌড়ে একজন আরেকজনের পেছনে ছায়ার মতো লেগে আছেন! রোনালদো এরই মধ্যে একবার ইউরো জিতেছেন। এবার যদিও পারেননি। বিদায় নিয়েছেন শেষ ষোলোয়। মেসির সামনে সুযোগ কোপা জিতে সিআর সেভেনের সঙ্গে সমতায় ফেরা।আর সেটি করতে মেসির সামনে মাত্র তিনটি সিঁড়ি। এই তিনটি কঠিন, পিচ্ছিল সিঁড়ি পেরোতে পারলেই পারবেন পুরোনো শোক ভুলতে, যার প্রথম ধাপে কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলকে রুখে দেওয়া ইকুয়েডর। পরিসংখ্যান ও সাফল্যে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে থাকা দল হলেও ইকুয়েডরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।গ্রুপ পর্বের শুরুতে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল নড়বড়ে। প্রথম ম্যাচে চিলির সঙ্গে পয়েন্ট হারান মেসিরা। পরের দুই ম্যাচে উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারালেও তাঁদের খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। মেসির পারফরম্যান্সেও ক্লাব ফুটবলে টানা খেলার ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেননি। গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বাকিদের বার্তা দেওয়ার কাজটাও সারেন মেসি। কিন্তু এখনো কঠিন পথটা পাড়ি দেওয়া বাকি রয়ে গেছে। পরের তিন ম্যাচই নকআউট। হারলেই শেষ! এই পরিস্থিতিতে কোনো প্রতিপক্ষই আর ছোট না। প্রতিটি ম্যাচই এখন তাই অগ্নিপরীক্ষা।আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও সতর্ক প্রতিপক্ষ ইকুয়েডরকে নিয়ে। বলেছেন, 'ইকুয়েডরকে সমীহ করছি। তারা দারুণ একটি দল। তারুণ্য ও বৈচিত্র্য আছে দলটিতে।'মেসি তো আছেনই, আর্জেন্টিনাকে স্বস্তি দিচ্ছে বাকিদের ছন্দে ফেরাটাও। বিশেষ স্বস্তি দিচ্ছে টানা দুই ম্যাচে গোল পাওয়া পাপু গোমেজ। শুরুর দিকে সহজ সুযোগ হাতছাড়া করে সমালোচিত লাওতারো মার্টিনেজও গোল-খরা কাটিয়েছেন। সামনের ম্যাচগুলোয় মেসিকে সঙ্গ দিয়ে পুরো দলের ছন্দ ধরে রাখার ওপর নির্ভর করছে আর্জেন্টিনার সাফল্য-ব্যর্থতা। নির্ভর করছে আকাশি-নীল জার্সিতে মেসির বড় শূন্যতা পূরণেরও। | 12 |
সরকার গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'শুধু বিএনপি বা ২০-দলীয় জোট নয়, শাসক দল ভিন্ন কোনো মতই সহ্য করতে পারছে না। গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন চালাচ্ছে সরকার।'
সরকারের উদ্দেশ্য তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দিন, গণতান্ত্রিক ক্ষেত্রকে প্রসারিত করুন। গণতন্ত্রের জানালা-দরজা খুলে দিন, গণতন্ত্রের কাছে জঙ্গিবাদ এমনিতেই পরাজিত হবে।'
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এক স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, 'এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। প্রতিদিন কোথাও না কোথাও খুন, গুম হচ্ছে। দেশের শিক্ষাঙ্গনসহ সবস্তরে আওয়ামী লীগ তাদের দল ও নেতার আদর্শ জোর করে চাপিয়ে দিচ্ছে।'
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার পর পুলিশের শুরু হওয়া সাঁড়াশি অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'আজকে বিরোধী দলকে দমন করতে যে পন্থা তারা (সরকার) নিয়েছে- সাঁড়াশি অভিযান, এতে সাধারণ জনগণকে তারা আক্রমণ করছে, তাদেরকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে। ১৩ হাজার আটকের মধ্যে সন্দেভাজন জঙ্গি মাত্র ১৭৯ জন। আবারও না কি শুরু করতে যাচ্ছে- গল্প হলো আজকে।'
তিনি বলেন, 'অতীতেও বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি। যতই চেষ্টা করা হোক বিএনপিকে দমন করা যাবে না। এরপরও ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ভয়ঙ্কর পথ থেকে সরে আসুন।'
এই অবস্থায় সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান। এছাড়াও উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে এখনই জাতীয় কনভেনশন ডাকার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
মনিরুজ্জামান মিঞার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, 'মনিরুজ্জামান মিঞা সারা জীবন অকৃতদার থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে আকৃষ্ট করেছিলেন। এরপর থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ সামনে নিয়ে কাজ করেছেন। কীভাবে জাতীয়তাবাদী রাজনীতি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টা করেছেন। সাধারণ মানুষের রাজনীতির সঙ্গে থেকেছেন।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত মনিরুজ্জামান মিঞার স্মরণে জিয়া পরিষদ ওই সভার আয়োজন করে। মনিরুজ্জামান মিঞা এই সংগঠনের উপদেষ্টা ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জিয়া পরিষদের সভাপতি কবীর মুরাদ, সহ-সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ফরহাদ প্রমুখ।
গত ১৩ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান মিঞা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
| 9 |
ভাত শুকিয়ে চাল বানাচ্ছেন ৭০বছরের বৃদ্ধা সাবিয়া বেগম। থাকেন নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া বিহারি কলোনি মহল্লার ছোট যমুনা নদীর গাইড ওয়াল-সংলগ্ন সরকারি জমিতে। সেখানে ঝুপড়ি ঘরে গত কয়েক বছর ধরে বসবাস করছেন তিনি। স্বামী নুরু মিয়া মারা গেছেন ২৫ বছর আগে। মেয়ের বয়স যখন আট মাস তখন স্বামী মারা যান। বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে জীবন চলত তার। মেয়েকে বিয়ে দেয়ার পর এখন একা থাকেন। বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না। ভিক্ষা করে দিন চলে তার। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উত্তপ্ত রোদে বিহারি কলোনি মাঠে একটি টিনের ওপর নষ্ট ভাত শুকাচ্ছেন তিনি। এমন দৃশ্য দেখে নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান মোবাইলে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি দেখে অনেকেই মর্মাহত হন। শুধু সাবিয়া বেগম নন, ওই কলোনির প্রায় ২০-২৫টি পরিবারের একই অবস্থায় দিন কাটছে। করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন ধারণ। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সারা দেশের মতো নওগাঁয়ও চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দিলেও তা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই পাচ্ছেন না। সাবিয়া বেগমের ভাত শুকানোর দৃশ্য মোবাইলে ধারণের পর ফেসবুকে পোস্ট করে নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান লিখেছেন, 'ফেসবুকে ঢুকলেই দেখি ওখানে-সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে। তবুও আজ এমন দৃশ্য দেখতে হলো। বৃদ্ধাকে ভাত শুকাতে দেখে জিজ্ঞেস করলাম কি করবেন এগুলো দিয়ে? উত্তরে বৃদ্ধা বললেন কাজ নেই, তাই বাজার করতে পারিনি। ঘরে তরকারি নেই, চালও শেষ। তাই নষ্ট হয়ে যাওয়া ভাত শুকাচ্ছি। ভাত শুকিয়ে চাল হলে আবার রান্না করে খাব। এগুলো নষ্ট ভাত। তবুও এই মুহূর্তে জীবন ধারণের জন্য বিকল্প পথ নেই। বাঁচতে হলে এগুলোতেই খেতে হবে। কারণ কেউ আমাদের ত্রাণ দেয় না। রিয়াজ খান আরও লিখেছেন, যারা ত্রাণ বা বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণে নিয়োজিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি; আপনারা এই অসহায় মানুষটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। বৃদ্ধা সাবিয়া বেগম বলেন, গতকাল রাতে এক প্রতিবেশী ভাত দিয়েছেন। রাতে কিছু খেয়ে রেখে দিয়েছি। সকালে দেখি ভাত নষ্ট হয়ে গেছে। ওই নষ্ট ভাত পানিতে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি। ভাত শুকিয়ে চাল হলে পরে রান্না করে খাব। গতে কয়েকদিন থেকে ঘরের বাইরে যেতে পারিনি। ঘরে কোনো খাবার নেই আমার। খুব কষ্ট করে চলছি। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। | 6 |
গল্পটা 'ছদ্মবেশী' সিনেমার সেই গানের মতো- 'আরে ছো, ছো, ছো কেয়া শরম কি বাত, ভদ্দর ঘরকা লড়কি ভাগে ডেরাইভার কে সাথ।' এই গানের কথা মিলে গেল বাস্তবে। বাড়ি থেকে টাকা হাতিয়ে অটোচালকের সাথে পালানোর অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইনদওরের খাজরানায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, ওই মহিলার স্বামী ব্যবসায়ী। ইনদওরে তার কয়েক কোটি টাকার (ভারতীয়) সম্পত্তি রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ১৩ অক্টোবর রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ টাকা গায়েব হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সাথে পালিয়েছেন তার স্ত্রী। জানা গেছে, ওই অটোচালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। নারীর স্বামীর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তার পর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনো পায়নি পুলিশ। তাদের খোঁজে উজ্জয়িনী, জাভরা, খান্ডয়া, রতলমেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইলের লোকেশন দেখে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার উপজেলা পরিষদের ফটকের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের, প্রধান শিক্ষকদের পরের গ্রেড তথা ১১তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতনের প্রস্তাবনা নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। ফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের উদ্দেশ্য পূরণ না হয়ে আগের অবস্থান চিরস্থায়ী হতে যাচ্ছে। মানববন্ধনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমাজের আহ্বায়ক নুরুল আমিন, খোরশেদ আলী, মিজানুর রহমান, আমজাদ হোসেন, রুমি আক্তার, আব্দুল মালেক, সাইফুন্নাহার, আতিকুর রহমান প্রমুখ। পরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা। | 6 |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার পরিবর্তনে উপযুক্ত সময়ে আন্দোলনের কঠোর কর্মসূচি দেবে বিএনপি। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। মওদুদ আহমদ বলেন, সরকার কোনো ভবিষ্যৎ নাই -এমন একটি সময় আসবে। আমি তো নির্দিষ্টভাবে বলতে পারি না- এই কিছু দিন অপেক্ষা করেন। এই একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটা কোনো নরম বা ওই ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কারণ আমরা জানি কোনো ফ্যাসিবাদ সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মাতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না। পৃথিবীর কোথাও সম্ভবপর হয়নি, আমাদের দেশেও অতীতে হয়নি।নির্বাচন সুষ্ঠু করতে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ টেনে মওদুদ আহমদ বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী আন্দোলন হয়। আমি অনেকবার বলেছি, সংবিধান মানুষের উর্ধেব নয়। সংবিধান কোনো দিন বাধা হবে না। অনেকে বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে হবে। মোটেই না। তিনি বলেন, জনগণ যদি চায় এমন নির্বাচন হতে হবে যে, নির্বাচনে মানুষ গিয়ে ভোট দিতে পারে, সকলে বিনা ভয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে- সেই পরিবেশ সৃষ্টি করার জন্য যদি এমন ব্যবস্থা করা হয়। যে ব্যবস্থা এখন বর্তমানে সংবিধানে নাই সেই ব্যবস্থাকে আবার পরিবর্তন করে পরবর্তি সংসদ তাকে আবার বৈধ্যতা দেবে। যেমন ৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহম্মেদ সাহেবকে দেয়া হয়েছিল।মাদকবিরোধী অভিযানের নামে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মওদুদ বলেন, বিরোধী দলকে নির্মূল করার জন্য মাদকবিরোধী অভিযান সরকার এখন পরিচালনা করছেন। আমরা বলব, এখণই এই অভিযান বন্ধ করুন। জাতিসঙ্ঘসহ বিভিন্ন সংগঠন থেকে এটা বন্ধের জন্য বলা হয়েছে। এমনকি তাদের (ক্ষমতাসীন) বুদ্ধিজীবীরা বলছেন এটা বন্ধ করা দরকার। এই অভিযানে আরেকটি দিক হচ্ছে পুলিশের একটি অংশ বিভিন্ন মানুষের ভয়ভীতি দেখিয়ে বলছে তোমার বিরুদ্ধে মামলা দেবো বা মাদক ব্যবসায়ের মামলা দেবো বা তোমাকে গুলি করে মারবো। এসব কথা বলে তার কাছ থেকে টাকা আদায় হলো মাদক বিরোধী অভিযানে আরেকটি বৈশিষ্ট্য। কারাগারে 'জরাজীর্ণ পরিত্যক্ত নির্জন' ভবনে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন অভিযোগ করে অবিলম্বে তাকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে সুচিকিৎসার দাবিও জানান মওদুদ আহমদ।জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে 'বিনা বিনা বিচারে হত্যাকান্ড ও মৌলিক অধিকার' শীর্ষক এই আলোচনা সভা হয়। সংগঠনের উপদেষ্টা হাজী মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ বক্তব্য রাখেন। | 9 |
দেশের কঠোর লকডাউনে অবরোদ্ধ হয়ে পড়েছে রোহিঙ্গা ক্যাম্প। লকডাউনে পালনে মাঠে নেমেছে টেকনাফে উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থানে তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সহ উপজেলা প্রশাসন। পরিচালনা করেছে যৌথ অভিযানও। উপজেলার প্রতিটি প্রবেশমুখসহ শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। রাস্তায় বের হওয়া মানুষসহ গাড়ি তল্লাশি করা হচ্ছে। এবং যারা দোকানপাট খোলা রেখেছেন তাদেরকে জরিমানা করা হয়েছে। ক্ষেত্র বিশেষে উপজেলা প্রশাসন মাক্স বিতরণ করেছেন। এদিক কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সমুহে কঠোর লকডাউন বাস্তবায়ন করছে প্রশাস। উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, থাইংখালী টেকনাফের চাকমারকুল, উনছিপ্রাং, লেদা, জাদিমুড়া ও শামলাপুরের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত সিআইসি, এপিবিএন সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা সকাল থেকে ক্যাম্পের প্রবেশপথ লকডাউন ' লিখা কার্ড ঝুলিয়ে দিয়েছেন কঠোর নজরদারি বাড়িয়েছেন। কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক জানান, উখিয়ার কুতুপালং, ইরানি পাহাড়, বালুখালী ফুটবল খেলার মাঠ, নৌকা মাঠসহ দায়িত্বপূর্ণ এলাকায় এপিবিএন সদস্যরা লকডাউন পালনে কঠোর ভূমিকা পালন করছে। কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের চাকমারকুল, উনছিপ্রাং, নয়া পাড়া, শালবাগানসহ রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন পালনে কাজ করছে এপিবিএন এর একাধিক ইউনিট। এ ছাড়া ক্যাম্পে সিআইসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে বলেও জানান তিনি | 6 |
ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের কৃষক জামাল উদ্দিন (৭৪)। পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। ৫০ বছরের অধিক সময় ধরে কৃষি কাজ করছেন। তবে কৃষি কাজ করেই সফল তিনি। বৃদ্ধ বয়সেও তিনি নিজের জমিতে একের পর এক ফসল আবাদ করে যাচ্ছেন। এর মাধ্যমেই ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে দাবি তাঁর। নিজের ছয় সন্তানকেই কৃষি কাজ শিখিয়েছেন তিনি। কৃষক জামাল উদ্দিন জানান, চলতি মৌসুমে তিনি নিজের ৫০ শতাংশ জমিতে পেঁয়াজ ও রসুন আবাদ করেছেন। এ ছাড়া ২ একর জমিতে বাদাম, মরিচ, মিষ্টি আলু, টমেটো, শিম, মুগডাল, ফেলনডাল, সরিষার চাষ করেছেন। জমিতে ফলনও বেশ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী তিনি।৫০ বছরের কৃষির অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, মাঝে মধ্যে ঝড় জলোচ্ছ্বাসের কারণে ফসল নষ্ট হলেও কখনই হাল ছাড়িনি। নতুন উদ্যমে নতুন করে ফসল আবাদ করেছি। ভোলার মাটি ও আবহাওয়া কৃষির জন্য বেশ উপযোগী।জামাল উদ্দিন জানান, তাঁর জমি কখনই অনাবাদি থাকেনি। সারা বছরই তিনি কোনো না কোনো ফসল উৎপাদন করেছেন। তিনি বলেন, কৃষি কাজ করে ঠিকমতো সংসার চলছে। সন্তানদের ভরণ-পোষণ চালিয়ে যাচ্ছি। সংসারের ব্যয় ছাড়াও প্রতি মৌসুমে ৫০ হাজার জমা থাকে।সাত সন্তানের জনক জামাল উদ্দিন। বর্তমানে স্ত্রী ছেলে ও পুত্র বধূ নিয়ে তার চারজনের সংসার। বাবা-ছেলের কৃষির আয় দিয়েই চলছে ছোট্ট সংসারটি। কৃষি কাজ করে জমানো টাকা থেকে তিনি এক লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিয়েছেন। দেড় লাখ টাকা খরচ করে ধুমধাম করে ছেলেকে বিয়ে দিয়েছেন। এতে তিনি খুব ভালো আছেন। কৃষি কাজ করলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হবে বলে মনে করেন জামাল উদ্দিন।লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, জামাল উদ্দিন একজন ভালো চাষি। জামালের মতো আমার ইউনিয়নে আরও অনেক সফল চাষি আছে। সরকারি যেকোনো প্রণোদনা আসলে তাদের সে প্রণোদনা দেওয়া হয়। | 6 |
পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আনারুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে জেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেছে একটি পক্ষ।মামলার বাদীপক্ষ হচ্ছে শহরের পুরাতন পঞ্চগড় এলাকার তোফাজ্জল হোসেনসহ তাঁর ১৫ জন অংশী। অপরদিকে বিবাদী পক্ষে রয়েছেন একই এলাকার অভিযুক্ত আনারুল ইসলামসহ তাঁর ২৭ জন অংশী।অভিযোগ উঠেছে, আনারুল করতোয়া নদীর কোলঘেঁষা পুরাতন পঞ্চগড় ওয়াপদা কবরস্থানের ১৬ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়েছেন। প্রথম দিকে সেখানে বালুর ব্যবসা চালালেও এখন সীমানাপ্রাচীর দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন।আনারুলের দাবি, উত্তরাধিকার ও ক্রয়সূত্রে ওই জমির মালিক তিনি। কিনে নিয়েছেন তাঁর অংশীদের কাছ থেকে।মামলায় জানানো হয়, বাদী তোফাজ্জল হোসেনের বাবা মৃত গফুর উদ্দীন ও জনৈক ইসমাইল হোসেন ১৯৬৩ সালে মৌখিকভাবে দখল হওয়া জায়গাসহ মোট ১ দশমিক ১৫ একর জমি কবরস্থানের জন্য দান করেন। তখন থেকেই জমির পূর্বাংশে কবর এবং দখল হওয়া অংশে জানাজা পড়ানো হতো। পরে মোট জমির ১০ শতক নদীতে বিলীন হয়। ফলে দান করা জমির পূর্বাংশের একটি অংশ কবরস্থান হিসেবে রেকর্ডভুক্ত হলেও পশ্চিমাংশের নালিশী ১৬ শতকসহ ৬৭ শতক জমি ভুলবশত বিবাদীদের মৌরশ জামাল উদ্দীন, কামাল উদ্দীন, আমাল উদ্দীন খোসাদী মন্ডল ওরফে ফইমউদ্দীন, হাফিজ উদ্দীনদের নামে খতিয়ান এবং রেকর্ডভুক্ত হয়। নালিশি জমির পাশের দাগে তাঁদের জমি ছিল। তবে তাঁরা আরএস রেকর্ড প্রস্তুত হওয়ার ৩০ বছর আগেই মারা গেছেন। কাজেই এটা অকার্যকর হয়।মামলায় আরও জানানো হয়, আনারুলের পক্ষের ২৭ জনের মধ্যে ১২ জনই এই জমি দাবি করেন না। এমনকি উল্লেখিত আমাল উদ্দীনের পরিবারের মৃত ব্যক্তিদের সমাহিত করা হয়েছে এই কবরস্থানে।মামলার বাদী তোফাজ্জল হোসেন বলেন, 'আরএস রেকর্ড প্রস্তুত হয়েছে ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত। অথচ নালিশি জমি যাদের নামে রেকর্ড হয়েছে, তাঁরা রেকর্ড প্রস্তুতের ৩০ বছর আগে মারা গেছেন। মৃত্যুর ৩০ বছর পর মৃতদের নামে রেকর্ড জরিপ কর্মচারীর অজ্ঞতা এবং বেআইনি।'এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত আনারুল নিজেকে সদর উপজেলা যুবলীগের সেক্রেটারি পরিচয় দেন। তিনি বলেন, 'এটা আমার রেকর্ড করা জমি। কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে।'বাদীপক্ষের আইনজীবী এ কে এম আনোয়ারুল খায়ের বলেন, 'জমিটি প্রকৃতপক্ষে কবরস্থানের। আশা রাখি আমরা ন্যায়বিচার পাব।' | 6 |
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতি করে যে নৈতিক পরাজয় হয়েছে তা থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরানোর জন্য আওয়ামী লীগ বিজয় উৎসব পালন করছে। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরই পরাজয় হয়েছে। কীভাবে ভোট ডাকাতি হয়েছে, তা দেশের মানুষ দেখেছে। এই ভোট ডাকাতির পর বিজয় উৎসব করা বা আনন্দ করার কোনো মানে হয় না। নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঢাকতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে আওয়ামী লীগ এ বিজয় উৎসবের আয়োজন করেছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দলের কোনো টানাপোড়েন নেই। এ ব্যাপারে দলের বিরোধী পক্ষ থেকে যা বলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রের বহুমাত্রিকতার বিষয়টি সামনে নিয়ে আসেন। বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা সামনে নিয়ে আসেন। ফখরুল বলেন, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে- যিনি জাতিকে স্বাধীনতায় অনুপ্রাণিত করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার জন্মদিনে আওয়ামী লীগ উৎসব পালন করতে যাচ্ছে। প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু বিশ্বাস করে না। তিনি বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিয়েছি। গণতন্ত্রকে আমরা মুক্ত করবো, সর্বোপরি যিনি এই পতাকা ধরে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মো. শাজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হাজী জহুরুল ইসলাম বাদশা। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাশিদুল কবিরের কাছে প্রত্যাহারপত্র জমা দেন।লিখিত প্রত্যাহার পত্রে নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। এ দিকে ওই ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী শূন্য হওয়ায় নতুন করে আবারও মনোনয়নপত্র দিয়েছে আকবর আলী দারগাকে। এতে নেতা-কর্মীদের মাঝে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।আকবর আলী দারগা এ ব্যাপারে বলেন, নির্বাচন করার ইচ্ছা ছিল না আমার। কিন্তু এমপি মহোদয়ের নির্দেশে সম্মতি দিয়েছি।'তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। | 6 |
জেলা সদর ও চিরিরবন্দরে সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে বজ্রপাতের এই ঘটনা ঘটে। এর মধ্যে জেলা সদরে মারা গেছে চার শিশু ও চিরিরবন্দরে মৃত্যু হয়েছে তিন যুবকের। বজ্রপাতে দিনাজপুরের দুই উপজেলায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে জেলা সদর ও চিরিরবন্দরে বজ্রপাতের এই ঘটনা ঘটে। এর মধ্যে জেলা সদরে মারা গেছে চার শিশু ও চিরিরবন্দরে মৃত্যু হয়েছে তিন যুবকের। চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তারা হলো ১০ বছরের মিম, ১২ বছরের হাসান, ১৩ বছরের সাজ্জাদ ও ১৬ বছরের আপন। এ ঘটনায় আহত হয়েছে ১৫ বছরের সাজু এবং ১৬ বছরের মমিনুল ও আতিক। হতাহতদের সবার বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়। কোতোয়ালি থানার এসআই মো. আসাদ জানান, দুপুর সাড়ে ৩টার দিকে সদরের নিউটাউন ৮ নম্বর ব্লকের মাঠে ফুটবল খেলতে যায় এলাকার শিশুরা। সে সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত শিশুদের সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শিশুদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মমিনুল ও আতিককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রায় একই সময়ে জেলার চিরিরবন্দরের সুকদেবপুর গুড়িয়াপাড়ায় বজ্রপাতে প্রাণ গেছে তিন বন্ধু আব্দুর রাজ্জাক, আব্বাস আলী ও নুর ইসলামের। চিরিরবন্দর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি সুব্রত বলেন, বৃষ্টির মধ্যেই দুপুরে গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান ওই তিন যুবক। সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। | 6 |
বরিশাল নগরীতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচির প্রথম পর্বের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সোমবার বিকেলে নগরীর বিআইপি কলোনি গেট থেকে বধ্যভূমি ব্রিজ পর্যন্ত ৭৩০ মিটার সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার আবু নাসের মো. সালেহ, বিসিসি'র ৩ নম্বর প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান এবং ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
আগামী পরশু নেপালের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের কাছে অলিখিত ফাইনাল। সুনীল ছেত্রীর রেকর্ড করা গোলে গতকাল নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের কাজটা সহজ করেছে ভারত। নেপালকে হারাতে পারলেই ফাইনালে খেলবেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচের আগে বাংলাদেশকে ভাবাচ্ছে আক্রমণভাগ।গ্রুপ পর্বে এখন পর্যন্ত ৩ ম্যাচে মাত্র ২ গোল করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও ভারত ম্যাচে মহা মূল্যবান ৪ পয়েন্ট এনে দেওয়া এই দুই গোলের কারিগর কোনো স্ট্রাইকার কিংবা কোনো ফরোয়ার্ড নন। বাংলাদেশের দুটি গোলই এসেছে দুই ডিফেন্ডার তপু বর্মণ ও ইয়াসিন আরাফাতের কাছ থেকে। প্রতি ম্যাচে তিন ফরোয়ার্ড নিয়ে খেলার পরও গোল না পাওয়া যেমন অস্কার ব্রুজোনের দুশ্চিন্তার কারণ, তেমনি চাপে আছেন আক্রমণভাগের খেলোয়াড়েরাও।গতকাল মালদ্বীপে অনুশীলন শেষে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলও স্বীকার করলেন সেটি। বললেন, গোল না পাওয়ায় চাপে আছেন তাঁরা, 'ডিফেন্ডাররা গোল করেছে প্রথম দুই ম্যাচে। আমাদের ওপর কিছুটা চাপ আছে। নেপালের বিপক্ষে হাফ চান্স পেলেও যেন গোল করতে পারি, সে লক্ষ্য নিয়ে খেলতে হবে। সবাইকে বিভিন্ন পজিশনে অনুশীলন করাচ্ছেন কোচ।'মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের ধাক্কাটা বাংলাদেশ মোটামুটি কাটিয়ে উঠেছে বলেই জানালেন সুফিল। দুই দিনের বিশ্রাম শেষে কাল শিষ্যদের নিয়ে অনুশীলনে বেশ লম্বা সময় কাটিয়েছেন কোচ অস্কার ব্রুজোন। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে কিছুটা মানসিকভাবে সতেজ হয়ে উঠেছেন ফুটবলাররা।নেপাল ম্যাচের কৌশল কী হবে সেটা এখনো ঠিক না হলেও কোচের কৌশলে আত্মবিশ্বাসী ডিফেন্ডার তারিক কাজী। বললেন, 'সত্যি বলতে অস্কার কৌশলের জাদুকর! তিনি আমাদের ম্যাচে সবকিছু করার স্বাধীনতা দিয়েছেন। নেপালকে থামানোর কৌশল আমাদের জানা আছে। আমরা কোনো চাপ নিচ্ছি না। আনন্দ নিয়ে খেলতে চাই। সবাই শতভাগ আত্মবিশ্বাসী যে আমরা চ্যালেঞ্জটা জিতবই।' | 6 |
আগামী পহেলা জানুয়ারী ২০১৯ এর পরিবর্তে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর বই উৎসব করা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধ করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠি সিইসির দফতরে জমা দেন গণফোরামের দফতর সসম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু। চিঠিতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। চিঠিতে আরো বরা হয়, 'আমরা মনে করি এ ধরনের কর্মর্সূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতিপূর্বে সময় এই বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১/২ জানুুয়ারী বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বও তড়িঘড়ি করে এই উৎসব উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেয়ার সামিল হবে। বই উৎসবের মতো একটি অনুষ্টান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বািচনী আচিরনবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। এ ধরণের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারকে লঙ্গন করবে। এছারাও নির্বাচনের আগে ২৪ ডিসেম্বও বই উৎসব কর্মসূচি উদ্বোধন না এবং বই উৎসব বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদানে সিইসিকে চিঠিতে অনুরোধ জানানো হয়। | 9 |
রাজধানীর চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ঘটনার পর বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চকবাজারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ঘটনায় ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অনেককে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে গিয়ে জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারারাত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সারারাত জেগে উদ্ধার কাজ তদারক করেছেন। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি। | 6 |
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে গত বছর ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি। এছাড়া বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম কাজল। তিনি ওই সময় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদকও পান। প্রসঙ্গত, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বিডি প্রতিদিন/এমআই | 6 |
রাশিয়ার যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে তলিয়ে যাওয়ার পর ফের ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, ওই যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছিল দেশটির বাহিনী। এরপর শুক্রবার কিয়েভের এক অস্ত্র তৈরির কারখানায় বোমা হামলা চালায় রাশিয়া। এর ফলে শনিবার সকালে ইউক্রেনের রিভনে, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, ভলিন, খমেলনিটস্কি, ভিনিটসিয়া, জিতোমিরসহ বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। খবর আল-জাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ান ও বিবিসির। ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি' জানিয়েছে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ও গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দু'জনই টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন। ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে লেখেন, শহরের উপকণ্ঠে দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়। তবে এতে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই রয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বলেন, স্থানীয় সময় পৌনে ৬টা এবং ৭টা ২ মিনিটের মধ্যে একটি বিমান হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তবে কীসে আঘাত হানা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি তিনি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার আগ্রাসনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ হাজারের মতো সেনা আহত হয়েছে। তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও মস্কো গত মাসে বলেছিল যে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছে। তবে বিস্ফোরণের এসব খবর নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি কোনও গণমাধ্যম। সূত্র: আল-জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্স বিডি প্রতিদিন/কালাম | 3 |
এবারের কঠোর লকডাউনে সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।সোমবার এই কঠোর লকডাউন শুরু হওয়ার কথা। তিনি বলেছেন, অর্থবছর শেষ হচ্ছে। এ কারণে আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ রিলেটেড প্রতিষ্ঠান ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে। শনিবার সমকালকে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এর পাশাপাশি জরুরি সেবামূলক কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখার কার্যক্রম চলবে। এসব প্রতিষ্ঠান ছাড়া লকডাউনে সবকিছু বন্ধ থাকবে। প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুক্রবার রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। সুরথ কুমার সরকার আরও জানান, লকডাইনের সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। শনিবার এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। | 6 |
সমুদ্রের সামনেই বাড়ি। সময় কাটাতে সৈকতে হাঁটতে বেরিয়েছিলেন ৪৯ বছর বয়সি থাইল্যান্ডের এক নারী। তখনই দেখেন সমুদ্রের পাড়ে ভেসে এসেছে আজব এক জিনিস। যা থেকে আবার মাছের মতো আঁশটে গন্ধ বেরচ্ছে। এরপরই সেটি বাড়ি নিয়ে আসেন। পরে প্রতিবেশী এবং অন্যান্যদের সেটি দেখানোর পরই জানতে পারেন, সেটি অন্য কিছু নয়, বহু মূল্যবান 'তিমির বমি', যার ভালো নাম অ্যামবারগ্রিস। জানা যায়, ওই নারী যে অ্যামবারগ্রিসটি পেয়েছেন তার বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার ০০০ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। জানা যায়, সিরিপর্ন নিয়ামরিন নামে ওই নারী থাইল্যান্ডের নাখন সি থাম্মারাট প্রদেশের বাসিন্দা। গত ২৩ ফেব্রুয়ারি নিজের বাড়ির সামনে বিচে ঘুরে বেড়ানোর সময়ই ওই জিনিসটি দেখতে পান তিনি। এরপরই সেটি বাড়ি নিয়ে আসেন। পরবর্তীতে প্রতিবেশীরাই তাঁকে অ্যামবারগ্রিসের বিষয়টি জানান। এরপরই সেটি পরিষ্কারের পর দেখা যায়, ওই নারীর পাওয়া অ্যামবারগ্রিসটি ১২ ইঞ্চি পুরু এবং ২৪ ইঞ্চি লম্বা। আন্তর্জাতিক বাজারে সেটির দাম ২ লাখ ৫০ হাজার ০০০ মার্কিন ডলার। 'তিমির বমি' বা এই অ্যামবারগ্রিস আসলে বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর দেহেরই একটি অংশ। একে 'ভাসমান সোনা' এবং 'সমুদ্রের গুপ্তধন'ও বলা হয়ে থাকে। মূলত 'স্পার্ম হোয়েল'এর শরীরেই এই জিনিসটি তৈরি হয়। সেখান থেকেই বমির মাধ্যমে এটি সমুদ্রে মিশে যায়। প্রথমে এর থেকে মাছের মতো আঁশটে গন্ধ বেরোলেই পরবর্তীতে খুবই সুন্দর গন্ধ বের হয়। এর ফলে এটি থেকেই সুগন্ধী তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে এই অ্যামবারগ্রিসের দামও অনেক বেশি। আপাতত সিরিপর্ন ওই অ্যামবারগ্রিসটি বিক্রি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই টাকা দিয়ে কী করবেন? এক সাক্ষাৎকারে সিরিপর্ন জানান, ওই টাকা দিয়ে নিজের কমিউনিটির মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসবেন তিনি। | 3 |
নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন কয়েকজন প্রভাবশালী। ফলে দুই শতাধিক পরিবারের লোক কোনো রকম হেঁটে চলাচল করতে পারলেও, চলতে পারছে না কোনো যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে পরিবারগুলো। উপজেলার বড়চাপা ইউনিয়নের পশ্চিম উরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা বলেন, উরুলিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও শহিদুল্লাহ তাঁদের বাড়ির পাশের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন।ওই গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, 'আমরা এই রাস্তা দিয়ে ছোটবেলা থেকে চলাচল করছি। এক মাস আগে আলাউদ্দিন ও শহিদুল্লাহ বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে জরুরি কাজে আমরা বের হতে পারছি না।'মোবারক হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, 'তাঁরা আমাদের কোনো কথাই শুনছেন না। বাড়ি নির্মাণের জন্য গাড়ি দিয়ে ইট-বালি আনতে পারছি না। এ কারণে গাড়ির মালিককে ক্ষতি পূরণ দিতে হয়েছে। এ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মাঠে-বাজারে যায় গ্রামের অনেক মানুষ। এখন যেতে পারছে না।'এ বিষয়ে জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, 'বাড়ির পশ্চিম পাশে রাস্তার জায়গা দখল করে হাফিজ উদ্দিন ঘর নির্মাণ করছেন। তাই আমরা এই রাস্তা বন্ধ করে দিয়েছি।'বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম সুলতান উদ্দিন বলেন, 'রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করা বেআইনি। আমি স্থানীয়দের নিয়ে সমস্যাটি দ্রুত সমাধান করব।' | 6 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী পৃথক দুটি হামলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন চরকাঁকড়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মো. সুমন (২৫) ও নতুন বাজার এলাকার বাসিন্দা মো. সুজন (৩০)। দুজনকে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুজনেই ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হানিফের অনুসারী। হানিফ অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে তাঁর অনুসারী মোহাম্মদ সুমনের ওপর অতর্কিতে হামলা চালান পরাজিত প্রার্থী হাজী শফি উল্লাহর লোকজন। হামলার পর আহত সুমনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর আরেক অনুসারী মোহাম্মদ সুজনের ওপর চরকাঁকড়া নতুন বাজার এলাকায় হামলা চালানো হয়। এতে সুজন মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রথম ঘটনায় হানিফ বৃহস্পতিবার রাতেই কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সুমনের ওপর হামলার ঘটনায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অভিযোগের বিষয়ে পরাজিত প্রার্থী শফি উল্লাহ বলেন, নির্বাচন হওয়ার পর তিনি ফল মেনে নিয়ে তাঁর সব কর্মী-সমর্থককে নিজের বাড়িতে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজেও বাড়িতে অবস্থান করছেন। তাঁর কোনো লোক কোনো ধরনের হামলার ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি যত দূর জেনেছেন, হামলার ঘটনা বিজয়ী প্রার্থীর লোকজন এর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে চরকাঁকড়া হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবারের হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে এই ঘটনায় দুপুর পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে। | 6 |
সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় আল খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটটির আন্ডারগ্রাউন্ড ও নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল আহমদ রফি সমকালকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার পর মার্কেটের ভেতর থেকে শতাধিক নারী পুরুষকে নিরাপদে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হোটেলে রাখা হয়েছে। তিনি জানান, আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পার্কিং এরিয়াতে অবৈধভাবে রংয়ের দোকান ও গোডাউন, ককশিটের দোকান, রংয়ের বিভিন্ন ক্যামিকেলের দোকান দেওয়া হয়েছে। এছাড়া ফায়ার এক্সিট দখল করেও দোকান গড়ে তোলা হয়েছে। এসব অনিয়মের কারণে আগুন নেভাতে দেরি হয়েছে। তবে আগুনে মার্কেটের দু'টি ফ্লোরে কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। পাঁচতলা মার্কেট ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আবাসিক ফ্লাট বানিয়ে সেখানে অনেকগুলো পরিবার বসবাস করছে। স্থানীয় বাসিন্দা রনি চৌধুরী জানান, এর আগেও এই মার্কেটে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার এই মার্কেটে অভিযান চালানো হবে। যারা অবৈধভাবে দোকান গড়ে তুলেছে বা কেউ যদি প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্র ছাড়াই রং বা কেমিক্যালের ব্যবসা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বাস তল্লাশি করে নয় হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।রোববার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, সিরাজগঞ্জ সদরের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজনু মিয়া ও বাসের সুপারভাইজার পাবনা সদরের মহিরুল ইসলাম।মির্জাপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মুনসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। পরে নয় হাজার ৬শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
| 6 |
'আমাদের মা আপন আলোয় উদ্ভাসিত। কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন। পাশাপাশি বাবার গড়া বিদ্যালয়টিও চালাচ্ছেন। মা শুধু আমাদের নয়, অনেক নারীর স্বপ্ন-সারথি হয়ে এখনও কাজ করে যাচ্ছেন।' কথাগুলো বলছিলেন তাড়াশ উপজেলার রত্নগর্ভা মা বাসন্তী মাহাতোর বড় মেয়ে স্কুলশিক্ষক নীলিমা মাহাতো।
বাসন্তী মাহাতো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের প্রয়াত স্কুলশিক্ষক নিমাই চন্দ্র মাহাতোর স্ত্রী। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী অধ্যুষিত তাড়াশের 'দত্তবাড়ী' গ্রামটি এ উপজেলায় শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ আদর্শ একটি গ্রাম। যিনি আলোকবর্তিকা হয়ে এ গ্রামের মেয়েদের পথ দেখিয়েছেন, তিনি বাসন্তী মাহাতো।
সত্তর বছরের বাসন্তী মাহাতোর জন্ম রায়গঞ্জ উপজেলার বাঁশাইল গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত আদিবাসী পরিবারে। নানা সংস্কারের কারণে শিশুকালে স্কুলে গিয়ে শিক্ষালাভের সুযোগ পাননি। ১৯৬৮ সালে ১৫-১৬ বছর বয়সে নিমাই চন্দ্র মাহাতোর সঙ্গে বিয়ের পর চলে আসেন দত্তবাড়ী গ্রামে। স্বাধীনতার পর নিমাই চন্দ্র শিক্ষকতাকে পেশা হিসেবে নেন। পাশাপাশি পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত তাড়াশ-রায়গঞ্জ এলাকার নারীশিক্ষা বিস্তারের লক্ষ্যে তাড়াশে নিজের জমিতে প্রতিষ্ঠা করেন বিষমডাঙ্গা গার্লস হাই স্কুল। নিমগাছী ডিগ্রি কলেজ করতেও জমি দান করেন তিনি। এরই মধ্যে ২০০১ সালে এক ছেলে ও চার মেয়ে রেখেই মারা যান নিমাই চন্দ্র। শুরু হয় বাসন্তী মাহাতোর জীবনযুদ্ধ। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। গৃহবধূ থেকে বাসন্তী মাহাতো হয়ে ওঠেন গ্রামবাসীর শিক্ষাক্ষেত্রে পথপ্রদর্শক।
বাসন্তী মাহাতোর বড় ছেলে সঞ্জিব কুমার মাহাতো প্রদীপ রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজে অধ্যাপনা করছেন। বড় মেয়ে নীলিমা মাহাতো নিমগাছীর একটি স্কুলের সহকারী শিক্ষক। দ্বিতীয় মেয়ে প্রভাতী মাহাতো চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা। তৃতীয় মেয়ে অনিমা মাহাতো সহকারী শিক্ষক হিসেবে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত। ছোট মেয়ে প্রীতিলতা মাহাতো ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে এমএসএস করেছেন।
তার বাড়িতে গিয়ে কথা হলো বাসন্তী মাহাতোর সঙ্গে। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে দিশেহারা হয়ে পড়ি। তবে দমে যাইনি। শত বাধা পেরিয়ে সন্তানদের উচ্চ শিক্ষিত করেছি। এ যাত্রা সহজ ছিল না।
বাসন্তী জানান, অক্লান্ত পরিশ্রম করে মেয়েদের পড়ালেখা করাতেও নানাজনের বিরূপ মন্তব্য শুনতে হতো। অনেকেই মেয়েদের লেখাপড়া না শিখিয়ে বিয়ে দেওয়ার পরামর্শ দিতেন। কিন্তু তাদের কথা শোনেননি তিনি।
কথা হয় বাসন্তীর ছেলেমেয়ের সঙ্গেও। সঞ্জিব কুমার মাহাতো প্রদীপ বলেন, কাজের চাপে মা তিন বেলা খাবারের সময়টাও পেতেন না। তারা কাজ করতে চাইলে বলতেন- 'তোমরা শুধু পড়ে ফার্স্ট হও।'
প্রভাতী মাহাতো বলেন, প্রতিকূল পরিবেশের সঙ্গে রীতিমতো লড়াই করে মা তাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ গৃহবধূ হয়েও তার দৃঢ়তা তাকে মুগ্ধ করে।
তাড়াশের ইউএনও মেজবাউল করিম বলেন, বাসন্তী মাহাতো লড়াই-সংগ্রাম করে শুধু নিজের ছেলেমেয়েদের প্রতিষ্ঠিত করেননি; বরং এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। | 6 |
প্রমত্তা পদ্মার ওপর নির্মিত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সময়ের অপেক্ষা মাত্র। এখন চলছে শেষ সময়ের কাজ। ২৫ জুনের আগেই সব কাজ শেষ হয়ে যাবে বলে জানালেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের। সেই অপেক্ষায় আছেন আমজাদ আলীরা। মধ্যবয়সী আমজাদ বরিশাল থেকে ঢাকায় আসছিলেন। মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটে দুই হাতে দুটি ব্যাগ নিয়ে লঞ্চ থেকে নেমে ঢাকায় যাওয়ার বাস ধরতে যাচ্ছিলেন। তিনি বলেন, 'ঢাকার ধানমন্ডিতে মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছি। তাই ব্যাগপত্র বেশি। বরিশাল থেকে সরাসরি বাসে আসতে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়। সে জন্য বরিশাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট পর্যন্ত বাসে এসেছি। এরপর লঞ্চে নদী পার হয়ে বাসের অপেক্ষায় আছি।'আমজাদ আলীর কথায়, আর কিছুদিন পরেই পদ্মা সেতু চালু হলে তাঁদের যাত্রাপথের এই ভোগান্তি শেষ হবে। সে জন্য এখন শুধু দিন গুনছেন। আর কয়েকটা দিন গেলেই বাঁচেন। বললেন, সেতু চালু হলে বাসে টাকা বেশি নিলেও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে দক্ষিণ অঞ্চলের মানুষ। গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুসংলগ্ন এলাকায় বাইরেরলোকজনের উপস্থিতি নিরুৎসাহিত করা হচ্ছে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। মাওয়া গোলচত্বর এলাকায় কাউকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। তবে পদ্মা সেতু একনজর দেখতে মাওয়া ঘাটে মাছের আড়তের পাশে ভিড় জমাচ্ছে মানুষ।স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিলেন জুবায়ের আরেফিন। তিনি বলেন, 'শুধু পদ্মা সেতু একনজর দেখার জন্য কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। সেনাবাহিনীর ক্যাম্প আছে বলে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। সব জায়গায় যেতে দিচ্ছে না।' তিনি বলেন, 'ছবি-ভিডিওতে দেখেছি। আজ সামনাসামনি দেখে মুগ্ধ হলাম। এটা ইতিহাস। সেই ইতিহাসের অংশ হিসেবে ছোট বাচ্চাকে নিয়ে এসে ছবি তুলে রাখলাম স্মৃতি হিসেবে।'পদ্মা সেতুসংলগ্ন মাওয়া বাজারে কথা হয় স্থানীয় বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর কাজ চলছে। সেই কাজ এখন শেষের পথে। আর কয়েক দিন পরেই উদ্বোধন। সেতু খুলে দেওয়ার খবরে এলাকাবাসী হিসেবে ভালো লাগছে। তিনি মনে করেন, সেতু চালু হলে তাঁদের এলাকার ব্যাপক উন্নতি হবে। দিন বদলে যাবে। নতুন করে তাঁরা ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারবেন। ২৫ জুন তাই তাঁদের জন্য একটা শুভ দিন হিসেবে আসছে।পদ্মা সেতুর কাজ শেষের পথে ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে ধরে সাঁইসাঁই করে খুব দ্রুত পৌঁছে যাওয়া যাচ্ছে মাওয়া। সেখানে এসেই প্রথমে পড়বে পদ্মা সেতুর টোল প্লাজা। এখন টোল নেওয়ার জন্য আনুষঙ্গিক কাজ করা হচ্ছে। সেতুর সড়কপথের কাজ বাকি নেই। মূল সেতুর ৯৯ ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজ হয়েছে ৯৪ দশমিক ৫০ ভাগ। নদীশাসনের কাজ এগিয়েছে ৯৩ ভাগ।এরই মধ্যে মূল সেতুতে ৩২৮টি সড়কবাতি এবং সেতুর ভায়াডাক্টে ৮৭টি সড়কবাতি বসানোর কাজ শেষ হয়েছে। একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব প্রায় ৩৮ মিটার। সেগুলোতে এখন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ চলছে। তা ছাড়া মূল সেতুর প্যারাপেট ওয়ালে রেলিং বসানোর কাজ শেষ করা হচ্ছে। এ ছাড়া সেতুর নিচের আশপাশের সড়কগুলো মেরামত করা শুরু হয়েছে। মাওয়া বাজার এলাকায় সেতুর পিলারের নিচের অংশ বাঁধাই করে দেওয়া হচ্ছে। এ রকম আনুষঙ্গিক ছোটখাটো নানা কাজ চলছে প্রকল্প এলাকাজুড়ে। আগামী ১০ থেকে ১২ জুনের মধ্যে পদ্মা সেতুতে আলো জ্বালানো হতে পারে।স্বপ্নের পদ্মা সেতুসম্পর্কে সবশেষ খবর পেতে - এখানেক্লিককরুনপ্রকল্পে সার্বিক কাজের বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতুতে আগামী সপ্তাহে আলো জ্বালিয়ে দেখা হবে। মূল সেতুর ৯৯ ভাগ কাজ শেষ। ২৫ জুনের আগেই বাকি থাকা সব কাজ শেষ হবে।পদ্মা সেতুসম্পর্কিত আরও পড়ুন:১ লাখ কেজির ৯৬টি বিয়ারিং আছে সেতুতেযেসব রেকর্ড হয়ে গেছেপদ্মা সেতুর টোল ঘোষিত হারের অর্ধেক হোকপদ্মা সেতুর ল্যাম্পপোস্ট আলো ছড়ালরোড মার্কিংয়ের কাজ শেষ ৭০ শতাংশমাওয়ায় হবে পদ্মা সেতু জাদুঘরযে ভিতের ওপর দাঁড়িয়ে পদ্মা সেতুর পিলার | 6 |
চট্টগ্রাম বন্দর ব্যবহার করে যেন কোন নাশকতা কাণ্ড না ঘটে সে লক্ষ্যে বিজিবি ডগ স্কোয়াড দিয়ে বন্দর জেটিতে তল্লাশি শুরু করেছে। কোন ধরনের বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ ও মাদক জাতীয় পণ্য যেন জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে না পৌঁছাতে পারে সে জন্য এই অভিযান চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে বন্দরের ৮ নম্বর শেড থেকে এ শুরু হওয়া এই অভিযানে তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রয়েছে। বন্দর, কাস্টমসসহ অন্যান্য সরকারি সংস্থার সহায়তা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই অভিযানের মূল কার্যক্রম পরিচালনা করছে। গত ৮ জুলাই থেকে বাংলাদেশে মূলত বিমান, স্থল, নৌ বন্দরগুলোতে এ অভিযান পরিচালিত হচ্ছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) অধীনে 'রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াঁজো অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক' (রাইলো এপি) এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে। অভিযানের আওতায় গত ৩ দিন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ ধরনের তল্লাশি অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দরে সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান দুইদিন চলবে। তবে সোমবার দুপুর একটা পর্যন্ত বিস্ফোরক, অস্ত্র বা মাদক জাতীয় কোন কিছু পাওয়া যায়নি বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ। তিনি জানান, রাইলোর নির্দেশে বিশ্বের ৩৩টি দেশের মতো বাংলাদেশের এ অভিযান চলছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান পরিচালনার দায়িত্ব পালন করছে। বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন | 6 |
লিগ ওয়ানে দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মেসিবিহীন ম্যাচে শনিবার রাতে বোর্দোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে পিএসজি। জোড়া গোল করেন নেইমার, দুটি গোলেই সহায়তা করেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল পেয়ে ক্যারিয়ারের ৪০০ গোলের মাইলফলক অর্জন করেন ব্রাজিলিয়ান তারকা। চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। তাদের ছাড়াই খেলতে নেমে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে নেইমার-এমবাপ্পেরা। ২৬তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এমবাপ্পের ক্রস পেয়ে ডি-বক্স থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান নেইমার। ৪৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান নেইমার। এমবাপ্পেকে পাস দিয়ে এগিয়ে যান তিনি। ডি-বক্সে ফরাসি তারকার ফ্লিক থেকে বল নিয়ে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতির পর খেলতে নেমে গোলের দেখা পান আগের দুই গোলে অবদান রাখা এমবাপ্পে। জর্জিনিয়ো ভেইনালডামের পাস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড। ৭৮তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে ইয়াসিন আদলির নিচু ক্রসে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখ থেকে জাল খুঁজে নেন এলিস। আর যোগ করা সময়ে তাদের পরের গোলটি করেন এমবায়ে নিয়াং। এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস। | 12 |
বলিউডের যে তারকা সবচেয়ে বেশি ট্রলের শিকার হন, তিনি অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চনের সন্তান হওয়ায় ক্যারিয়ারের শুরু থেকেই তিনি 'তুলনা'য় আক্রান্ত। বাবা বিগ বি। তারকাখ্যাতি হোক কিংবা অভিনয়দক্ষতা- কোনো ক্ষেত্রেই অমিতাভকে ছুঁতে পারে নি কেউ। অভিষেকের অভিনয় কেন তাঁর বাবার মতো হয় না, এ নিয়ে কটাক্ষ চলে সব সময়।আছে তাঁর স্ত্রী ঐশ্বরিয়া রাই কেন্দ্রিক সমালোচনাও। ঐশ্বরিয়ার তারকাখ্যাতির পাশে দাঁড় করিয়ে অভিষেকের তুলনা চলে। প্রায়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিন্দুকের জবাব দিয়ে থাকেন অভিষেক বচ্চন। তবে সেই উত্তরের মধ্যে কখনো ঔদ্ধত্য প্রকাশ পায় না। বরাবরই মার্জিত রুচির পরিচয় দিয়ে থাকেন তিনি।তুলনা নিয়ে তাঁর 'কোনো সমস্যা নেই' স্পষ্ট জানিয়ে দেন অভিষেক বচ্চন। এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, 'অনেকে আমাকে বিশিষ্ট অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেন। আমি তো তাঁকে সেরা হিসেবে চিনি। তাহলে আর কার সঙ্গে আমাকে তুলনা করতে চাইছেন, আমি তো অবাক হচ্ছি।' তিনি আরও বলেন, 'তাঁর সঙ্গে তুলনায় আমি অভ্যস্ত। তাই আর অবাক হই না। এটি আমার কাছে হাস্যকর।' সব কটাক্ষ আর তুলনার বিষবাণ ডিঙিয়ে অভিষেক উঠে আসছেন সেরাদের তালিকায়। ২০২০ সালের সিনেমা 'লুডু'তে অনবদ্য অভিনয় করে সমালোচকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন কাজ দিয়েই। অনুরাগ বসুর এ ছবিতে অভিষেক হাজির হয়েছিলেন একেবারেই নতুনভাবে।৮ এপ্রিল আসছে তাঁর নতুন ছবি 'দ্য বিগ বুল'। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে আবারও অভিষেককে আক্রান্ত হতে হয়েছে 'তুলনা'র বাণে। 'দ্য বিগ বুল' ছবিটি ভারতীয় স্টকব্রোকার হর্ষদ মেহতার জীবনী নিয়ে। গত বছরই শেয়ার মার্কেটের বিগ বুলকে নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ 'স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি'।ওই সিরিজে হর্ষদ মেহতা হয়ে দারুণ প্রশংসিত হয়েছেন গুজরাটের অভিনেতা প্রতীক গান্ধী। তাঁর সঙ্গেও অভিষেকের অভিনয়ের তুলনা টেনেছেন অনেকেই।'আমি স্ক্যাম ১৯৯২ দেখেছি। আবার আপনার দ্য বিগ বুল দেখার একটা কারণ বলুন?' সমালোচকদের এমন প্রশ্নের বিপরীতে অভিষেক সোজাসাপ্টা উত্তর, 'আমি আছি বলে।' 'দ্য বিগ বুল' ছবিটি অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ। হর্ষদ মেহতা, নব্বইয়ের দশকে মুম্বাইয়ের দালাল স্ট্রিট তাকে চিনত 'বিগ বুল' নামেই। প্রায় শূন্য অবস্থান থেকে হাজার কোটি রুপির মালিক হয়েছিলেন হর্ষদ মেহতা। তাঁর এ উত্থান কিন্তু খুব সহজে আসেনি। লড়াই আছে। পদে পদে বাধা আছে। হর্ষদ মেহতার এ লড়াই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কুকি গুলাটি।এ ছবিতে চরিত্রটির নাম পাল্টে রাখা হয়েছে হেমন্ত শাহ। এর আগেও মণিরত্নমের 'গুরু'তে ধীরুভাই আম্বানির চরিত্রে দেখা গিয়েছিল অভিষেককে। সেখানে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল। এবার হর্ষদ মেহতার চরিত্রে অভিষেক কতটা সফল হবেন? সব সমালোচনা ডিঙিয়ে উতরে যেতে পারবেন কি না সেটিই দেখার বিষয়। | 2 |
স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের ২৬তম সম্মেলন বা সংক্ষেপে কপ২৬ নামে পরিচিতি পাওয়া সম্মেলনটি বিশ্বনেতাদের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হয়েছে। এর আগে রোববার ইতালির রোমে বৃহৎ অর্থনীতির দেশগুলোর জি২০ জোটের সম্মেলনে জলবায়ু রক্ষায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও এই বিষয়ে কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম সোলিহ প্রথম দিনের অধিবেশনে বক্তব্য দেবেন। জি২০ সম্মেলনের মতোই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্লাসগোর সম্মেলনে অংশ নিচ্ছেন না। অপরদিকে নিরাপত্তার অজুহাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গ্লাসগোতে অংশ নিচ্ছেন না। আগামী ১২ নভেম্বর সম্মেলন শেষ হবে। সূত্র : আলজাজিরা | 3 |
করোনার মধ্যেও অ্যাশেজ নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে একাদশ ঘোষণা করে তাতে বাড়তি রং লাগিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ট্রফি উন্মোচনের সঙ্গে গতকাল ছিল এবারের অ্যাশেজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টের একাদশ ঘোষণা করেন সব কৌতূহল দূর করে দেন। অস্ট্রেলিয়ার একাদশ মোটামুটি ঠিকই ছিল। কেবল দুটি পজিশন নিয়ে অনিশ্চয়তা ছিল। এর মধ্যে আলোচনা বেশি ছিল ব্যাটিংয়ে পাঁচ নম্বর পজিশন নিয়ে। সে ইঁদুর দৌড়ে উসমান খাজাকে হটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন ট্রাভিস হেড। পেসার মিচেল স্টার্ককে নিয়েও কিছুটা গুঞ্জন ছিল। ঘরোয়া ক্রিকেটে ভালো করায় ঝাই রিচার্ডসন একাদশে যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু গতকাল জানা গেল, কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড- এই ত্রয়ী অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শানাবেন। যৌন কেলেঙ্কারিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর ক্রিকেট থেকেও অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন টিম পেইন। তাই উইকেটকিপারের গ্লাভস কার হাতে উঠবে, সেটা নিয়েও কিঞ্চিত কৌতূহল ছিল। সেটা অবশ্য আরও ক'দিন আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপজয়ী ম্যাথু ওয়েড নন, অ্যালেক্স ক্যারি দাঁড়াবেন উইকেটের পেছনে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন উসমান খাজা। চলতি শেফিল্ড শিল্ডের পাঁচ ম্যাচে জোড়া সেঞ্চুরিতে ৬৫.৭১ গড়ে ৪৬০ রান করেছেন তিনি। ট্রাভিস হেড দুটি সেঞ্চুরিতে ৪৯.২৫ গড়ে ৩৯৪ রান করেছেন। তার পরও হেডকে বেছে নেওয়া হয়েছে। তবে কাজটি মোটেও সহজ ছিল না বলে জানান অধিনায়ক কামিন্স, 'ভীষণ কঠিন একটি সিদ্ধান্ত ছিল। নির্বাচকরা বেছে নিয়েছে। দু'জনই দারুণ বিকল্প। উজির (খাজা) মতো অভিজ্ঞ একজনকে দলে পাওয়া আমাদের জন্য ভাগ্যের বিষয়। তবে ট্রাভ (হেড) কয়েক বছর ধরে জাতীয় দলে অনেক ম্যাচ খেলেছে।' আর মিচেল স্টার্ককে নিয়ে অনিশ্চয়তা দৃূর করার পাশাপাশি বোলিং শুরুর দায়িত্বও দিয়েছেন কামিন্স, 'খুব সম্ভবত ব্রিসবেনে আমি বোলিং আক্রমণ শুরু করব না। সেই দায়িত্ব থাকলে মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের ওপর।' ইংল্যান্ড অবশ্য এখনও একাদশ ঘোষণা করেনি। অনুষ্ঠানে উপস্থিত ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, 'একাদশে কে কে থাকছে সেটা আমরা এখনই জানাব না। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও উইকেটের অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেব।' তবে একজন বাড়তি স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছেন রুট। | 12 |
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে নামিবিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে গত রাতে জিম্বাবুয়েকে ৩২ রানে হারিয়েছে দেশটি। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নামিবিয়া। এতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়লো নামিবিয়া। সিরিজে ২-২ সমতা থাকায় পঞ্চম ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়। বুলাওয়ের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে জিম্বাবুয়ে। ব্যাট হাতে দলকে ৩ ওভারে ৩১ রানের সূচনা এনে দেন ওপেনার ক্রেইগ উইলিয়ামস ও মাইকেল ফল লিনগেন। লিনগেন ১২ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন উইলিয়ামস। নামিবিয়ার মিডল-অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হন। তবে ৫টি চারে ৩৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। এছাড়া শেষদিকে রুবেন ট্রাম্পলমান ১৪ বলে অপরাজিত ১৯ ও জান ফ্রাইলিঙ্ক ১৫ রান করেন। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় নামিবিয়া। জিম্বাবুয়ের লুঙ্গি জঙ্গি-ওয়েসলি মাধভেরে-সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন। ১২৮ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে নামিবিয়ার বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৫ বল বাকি থাকতে ৯৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন টনি মুনিয়োঙ্গা। ২টি করে উইকেট নেন ফ্রাইলিঙ্ক ও এরাসমুস। ম্যাচ সেরা হন নামিবিয়ার উইলিয়ামস। সূত্র : বাসস | 12 |
এক বছরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ডাক বিভাগের বাক্সে একটি চিঠিও পড়েনি। অথচ একটা সময়ে ডাকবাক্স ভরে যেতো চিঠিতে। চিঠির অপেক্ষায় পোস্ট অফিসের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত মানুষকে। এখন দিন-মাস যায়, বছর পেরিয়েও খোলা হয় না ডাকবাক্স। কারণ ডাকবাক্সে এখন আর চিঠি আসে না।দুই যুগ আগেও সরাইল উপজেলার অরুয়াইল ডাক বিভাগের ডাকবাক্স ছিল এলাকার মানুষের জীবনের অপরিহার্য অংশ। এলাকাটি হাওরাঞ্চলে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা মোটেও ভালো ছিল না। গ্রামের মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে হতো উপজেলা ও জেলা শহরে। তখন ঢাকায় যেতে ও আসতে ওই এলাকার মানুষদের ২-৩ দিন সময় লেগে যেত। অরুয়াইল পোস্ট অফিসটিই ছিল সরাইলের ভাটি অঞ্চলের ২০ গ্রামের মানুষের দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম।তথ্যপ্রযুক্তির নতুন সব মাধ্যমের কারণে এক প্রকার অচল হয়ে পড়ে আছে অরুয়াইল পোস্ট অফিসের এ ডাকবাক্সটি। ভাঙাচোরা অবস্থায় ডাকবাক্সটি এখনো দাঁড়িয়ে আছে। মাকড়সা বাসা বেঁধেছে ডাকবাক্সে। মরিচা ধীরে ধীরে গিলে নিচ্ছে ডাকবাক্সটি। ব্যবহার না থাকায় আগের মতো এখন আর প্রতিদিন খোলা হয় না ডাকবাক্সটি।অরুয়াইল পোস্ট অফিসের পোস্ট মাস্টার তাপস কুমার গুপ্ত বলেন, ডাকবাক্সটি নিয়মিত খোলা হয় না। এক বছরেও একটা চিঠি পড়েনি বাক্সে। তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে ডাকবাক্সের ব্যবহার কমে গেছে। কারও কোনো চিঠি থাকলে তাঁদের হাতেই দিয়ে যান।পোস্ট অফিসের রানার ছায়েদ মিয়া জানান, তিনি বদলি হয়ে ৮ মাস হয়েছে এখানে এসেছেন। এ সময়ে ডাকবাক্সে কোনো চিঠি পাননি তিনি। | 6 |
ব্যয়ের এই প্রাক্কলন নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ বলছে, রক্ষণাবেক্ষণে কাজের পরিধি বেড়েছে, তাই ব্যয়ও বেড়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি সফটওয়্যার কিনেছিল সাড়ে ১৯ কোটি টাকায়। তিন বছরের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয় সাত মাস আগে। আগামী তিন বছরের জন্য সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণের কাজে খরচ ধরা হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। বেবিচকের কর্মকর্তাদের দাবি, কাজের পরিধি বেড়েছে বলে ব্যয়ও বেড়েছে। প্রতি তিন বছর পরপর এমন খরচ হবে কি না, এ প্রশ্নের জবাবে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টোর ইউনিটের (সেমসু) নির্বাহী পরিচালক মো. মহসিন প্রথম আলোকে বলেন, সফটওয়্যারটি প্রায় চার বছর আগের। এটি আরও তিন বছর চলবে। এ সাত বছরে নেটওয়ার্কিং লাইসেন্সের নবায়নের বিষয়গুলো যুক্ত আছে। বেবিচকের নতুন নিয়োগটা হয়ে গেলে অনেক প্রকৌশলী যোগ দেবেন। তখন নিজের লোকবল দিয়েই সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণ করা যাবে। 'ম্যানেজড আইসিটি সাপোর্ট সার্ভিসের' আওতায় বেবিচকের সব বিভাগ, শাখা ও ইউনিটের আইসিটি ও ই-গভর্ন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য ২০১৭-১৮ সালে এই সফটওয়্যার প্রস্তুত করা হয়। এর মাধ্যমে বেবিচকের নেটওয়ার্কিং ও অটোমেশন অ্যান্ড কম্পিউটারাইজেশনের কাজ করা হয়। ওই কাজে খরচ হয় ১৯ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৬৭০ টাকা। বেবিচক সূত্রে জানা গেছে, সফটওয়্যারটি কেনা হয়েছে মেসার্স সাউথটেক লিমিটেড থেকে। প্রথম তিন বছরে সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিল প্রতিষ্ঠানটির। ২০২১ সালের ২৪ জুন সফটওয়্যারটির ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই সাউথটেকের কাছে পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণের জন্য নির্দেশনা দেয় বেবিচক। সাউথটেক এই কাজের জন্য ৩০ কোটি ৭৮ লাখ টাকা প্রস্তাব করে, যা বেবিচকের কাছে 'অধিক অনুমিত' বলে মনে হয়। বিষয়টি যাচাই ও নির্ধারণ করতে বেবিচক ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি ১১টি সফটওয়্যার প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য ম্যানেজড আইসিটি সাপোর্ট সার্ভিসের দর চেয়ে (প্রাইস কোটেশন) চিঠি দেয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান দর জানায়। সর্বোচ্চ দর ওঠে ৩৬ কোটি এবং সর্বনিম্ন ২৫ কোটি ২৭ লাখ টাকা। এরপর কমিটি ২৩ কোটি ৭৩ লাখ টাকার প্রাক্কলন প্রস্তুত করে। এর সঙ্গে যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) বাবদ আরও এক কোটি টাকা যুক্ত করে পৌনে ২৫ কোটি টাকার প্রশাসনিক মঞ্জুরির জন্য সেমসু নির্বাহী পরিচালক মো. মহসিন বেবিচকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান। তিনি প্রথম আলোকে বলেন, 'কেউ কেউ বলছে, এ কাজে বাজেট অনেক। বেবিচকের তো আইটি বিশেষজ্ঞ নেই। প্রয়োজনে আমরা আরও যাচাই করে নেব।' মো. মহসিনের ভাষ্য, সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজটি বড়। দেশের আটটি বিমানবন্দর এর সঙ্গে যুক্ত থাকবে। এখানে ব্রডব্যান্ড, ল্যান ও ওয়ানের কাজ আছে। বেবিচকের সূত্রে জানা গেছে, সফটওয়্যারটির ৩৫টি মডিউলে রক্ষণাবেক্ষণ, ডেটা সেন্টার এবং লাইসেন্সসহ ও লাইসেন্সহীন হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ, এয়ারকন্ডিশনার ও অগ্নিনির্বাপণব্যবস্থা রক্ষণাবেক্ষণ, লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের (ওয়ান) রক্ষণাবেক্ষণ করা হবে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রথম আলোকে বলেন, সফটওয়্যারটি কিনতে সাড়ে ১৯ কোটি টাকা খরচ হয়েছিল, এ কথা সত্য। রক্ষণাবেক্ষণের জন্য ২৫ কোটি টাকা আপাতদৃষ্টে মনে হয় একটু বেশি। কিন্তু এ কাজে শুধু সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য নয়, সঙ্গে হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজও রয়েছে। বেবিচক সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বেবিচক এমন একটা সফটওয়্যার কেনার উদ্যোগ নেয়। একটা পরামর্শক প্রতিষ্ঠানকে সে সময় নিয়োগ দেওয়া হয় এ কাজের অবকাঠামো তৈরি করতে। পরামর্শ দেওয়ার কাজটি তিন কোটি টাকার ছিল। তবে ওই প্রতিষ্ঠান কাজটি করতে পারেনি এবং বিলও সম্পূর্ণ নিতে পারেনি। বেবিচক জানায়, সর্বশেষ গত ২৮ ডিসেম্বর বেবিচকের পর্ষদ সভায় সফটওয়্যার রক্ষণাবেক্ষণের বিষয়টি উপস্থাপিত হয়। তবে সে সভায় এ কাজের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সফটওয়্যারটি প্রস্তুতকারী সাউথটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামনুন কাদের প্রথম আলোর কাছে দাবি করেন, সফটওয়্যারটি তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজটি অনেক বড়। এটির প্রথম তিন বছর রক্ষণাবেক্ষণ ও আরও কিছু যন্ত্র (ডিভাইস) লাগানো বাবদ তাঁদের আরও ২৮ কোটি টাকা খরচ হয়েছে। এই বাড়তি বিলের কথা বেবিচককে জানানো হয়েছে। বেবিচক বলেছে, কমিটি করে বিষয়টি যাচাই করবে। তবে সে কমিটি এখনো হয়নি। সফটওয়্যারটি হালনাগাদ করতে চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বেবিচক সূত্র বলছে, ওয়ারেন্টি বা নিশ্চয়তার মেয়াদকাল তিন বছর। এই সময়টা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। একটা সফটওয়্যার প্রস্তুতের চেয়ে রক্ষণাবেক্ষণের ব্যয় বেশি হওয়ার বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল কাজ। বেবিচক যে প্রাক্কলন তৈরি করেছে, এর সঙ্গে বাজারমূল্য যাচাই করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞের পরামর্শ ও মতামত নেওয়া উচিত। তা না হলে এখানে অনিয়মের একটি সুযোগ তৈরি হতে পারে। | 6 |
নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। গত বুধবার রাতে উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নে খাকরাদহ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক ও পরাজিত প্রার্থী হাজেদা বেগমের সমর্থকদের মধ্যে বুধবার সংঘর্ষে হয়। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন।গুলিবিদ্ধ ওই তিনজন হলেন রিপন হোসেন (৪০), বকুল হোসেন (৩০) ও মকলেস (৩৫)।স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গুলিবিদ্ধ রিপন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ধারাবাড়িষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন সরকার বলেন, তিনি উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এমন সময় তাঁর এলাকায় ৫ জানুয়ারি নির্বাচনে পরাজিত প্রার্থীর ছেলে হাবিবুর রহমান হাবিব, শরীফ, সোহেল, মামুন, আরিফ, সেলিমের নেতৃত্বে প্রথমে তাঁকে আক্রমণ করেন। তিনি এ সময় দৌড়ে বাড়িতে পালিয়ে যান। তারপর তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। তাঁকে না পেয়ে এলোপাতাড়ি গুলি করেন তাঁরা। এতে ৩ জন গুলিবিদ্ধ হন এবং আরও ১০ জন আহত হন। তাঁদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।পরাজিত প্রার্থী হাজেদা বেগমের ছেলে হাবিবুর রহমান হাবিব বলেন, প্রথমে রিপন সরকারের লোকজন তাঁর ভাতিজা রাব্বির ব্যাটারিচালিত অটোভ্যান কেড়ে নিয়ে তাঁকে মারধর করেন। এ কারণে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আরিফকে (২৭) দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর পেটে কেটে যায়। এ ছাড়া কাউছার, রাব্বি, আশরাফ আহত হয়েছেন। তাঁদের উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন ইসলাম বলেন, গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধসহ পাঁচজনকে আনা হয়। তাঁদের মধ্যে রিপন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। তবে ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। | 6 |
বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আজিমপুর বাজারে গতকাল শনিবার সকালে।জানা গেছে, আজিমপুর বাজারে ৬ শতাংশ জমি নিয়ে সিদ্দিক মোল্লা ও শহীদুল মীরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গতকাল সকালে ওই জমিতে শহীদুল মীর জোরপূর্বক ঘর তুলছিলেন। এতে সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হন। আহত শহীদুল মীর, শাহিন আলম, সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঁদের মধ্যে শহীদুল মীরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, শহীদুল মোল্লা ওই জমিতে ঘর তুলছিলেন। ওই ঘর তুলতে সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।আহত শহীদুল মীর বলেন, 'আমার জমিতে ঘর তুলতে গেলে সিদ্দিক মোল্লা তাঁর লোকজন নিয়ে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাদের তিন ভাইকে মারধর করা হয়।'আহত সিদ্দিক মোল্লা বলেন, 'আমার জমিতে শহীদুল মীর জোর করে ঘর তুলছিলেন। এতে বাধা দেওয়ায় মেহেদী খান, মুনসুরা ও আমাকে মারধর করা হয়েছে। এ সময় আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন শাহীন আলম।'আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সুমন খন্দকার বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, 'ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
দিনাজপুরের কাহারোলে নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ ঘটনা ঘটে। অপরদিকে নদীতে নিখোঁজ যুবকের নাম সুজন দেব শর্মা। তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ি এলাকার বিনয় দেব শর্মার ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌ পথে দিনাজপুর শহরের রাজবাড়ি আসার পথে সুজন দেব শর্মা ঢেপা নদীতে বিগ্রহকে প্রণাম করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে নেমে তাকে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। শনিবার সকাল থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে পানির ভেতর কিছু একটার সঙ্গে ডুবুরি আব্দুল মতিন আটকে যায়। তিনি দীর্ঘ সময় পানির নিচেই আটকে থাকেন। পরে তার সহকর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মর্তুজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কোতোয়ালী থানার ওসি মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/কালাম | 6 |
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা থেকে বাদ দেয়ার দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, পম্পেও বোকার মতো কথা বলেন এবং তিনি বেপরোয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বলেন, 'পম্পেও যদি আলোচনায় যুক্ত থাকে তবে নতুন করে আলোচনা খুবই বাজে হবে। আমরা চাই, তার জায়গায় আরও সতর্ক কেউ আসুক।' নতুন একটি কৌশলগত ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানোর পর পম্পেওকে আলোচনা থেকে সরানোর দাবি জানালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির নেতা কিম জং উনের দ্বিতীয় দফায় বৈঠক ব্যর্থ হওয়ার পর বুধবার নতুন এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানায় দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া। বিবিসি জানিয়েছে, এটি স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র হতে পারে। একই ধরনের ক্ষেপনাস্ত্রের পরীক্ষা তারা গত নভেম্বরেও চালায়। মূলত যুক্তরাষ্ট্রের উপর চাপ অব্যাহত রাখতে মহড়া হিসেবেই এ ধরনের পরীক্ষা চালানো হচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হয়। তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় দুই নেতার এই বৈঠক। গত সপ্তাহে কিম বলেছেন, আলোচনা চালিয়ে যেতে ট্রাম্পকে সঠিক মনোভাব নিয়ে এগোতে হবে। | 3 |
বেজে চলেছে 'চাক দে ইন্ডিয়া' (২০০৭) সিনেমার 'চাক দে ইন্ডিয়া' গান। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ঢাক বাজাচ্ছেন রণবীর সিং। পাশেই তালি দিচ্ছেন স্ত্রী দীপিকা পাড়ুকোন। এ রকম দৃশ্য, শব্দ আর তালি বেজে উঠল ভারতের প্রতিটি বাড়ির বারান্দা, ছাদ, জানালা বা দরজা থেকে। সেসব ভিডিও, ছবি আর বার্তায় ভরে উঠেছে তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম। মানুষ যত ঘরে থাকবে, তত সফল হবে জনতার কারফিউ। কথা ছিল, রোববার বিকেল পাঁচটায় পাঁচ মিনিট ধরে সবাই শব্দ করে, তালি দিয়ে, গান বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, যে যেভাবে পারে ধন্যবাদ জানাবে। কাদের? সেসব ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসনের ব্যক্তিদের, যাঁরা করোনার এই কঠিন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সবাইকে শক্তি আর সাহস জোগানোর জন্য অনেকটা উৎসবের মতো করে পালিত হলো সেই সময়। সবাই সবাইকে হাত নেড়ে শব্দ করে করোনার বিরুদ্ধে যুদ্ধে একাত্মতা ঘোষণা করেছেন। একটি ছবিতে দেখা গেল অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, আরাধ্যসহ বচ্চন পরিবারের অন্যরা বাড়ির ছাদে ঘণ্টা বাজাচ্ছেন আর তালি দিচ্ছেন। অর্চনা পুরান সিং স্বামী আর সন্তানকে নিয়ে যোগ দিয়েছেন অন্য সবার সঙ্গে। কার্তিক আরিয়ানকে দেখা গেল স্টিলের গামলা, হাতে প্লেট চামচ বাজাচ্ছেন তিনি। কারিশমা কাপুর সাদা কুর্তি পরে তালি বাজালেন। আশপাশে বেজে চলছে নানা বাদ্য। শুটিংয়ের সেট থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে তালি দিলেন, ঘণ্টা বাজালেন অক্ষয় কুমার ও ছবির দল। একদল আবার সেটি ভিডিও করায় ব্যস্ত। সুষ্মিতা সেন প্রেমিক ও সন্তানদের নিয়ে খোলা জানালা থেকেই হাততালি দিলেন। ঘণ্টা বাজালেন ডিজাইনার মনীষ মালহোত্রা। ওদিকে ডেভিড ধাওয়ান পরিবারকে দেখা গেল বারান্দায়। সোনম কাপুর তালি দিলেন সবুজ একাকী মাঠের এক কোণে বসে। আল্লু অর্জুন পরিবারের প্রায় ২০-২৫ সদস্য ছাদে একত্র হয়ে তালি বাজালেন। কৃতি শ্যানন পরিবারের সঙ্গে বাজালেন প্লেট আর চামচ।দিলজিৎ দোসাঞ্জ যে বাড়িটিতে থাকেন, সেটিসহ আশপাশের সব কটি বাড়ি বহুতল ভবন। কোনোটিই ২৫তলার কম হবে না। সব উচ্চতা থেকে ভেসে এল নানা শব্দ, উলুধ্বনি। কঙ্গনা রনৌত পরিবার আর পুরো দলের সঙ্গে লাইন ধরে সোজা হয়ে দাঁড়িয়ে তালি দিলেন, কেউ বাজালেন কাঁসর ঘণ্টা। নেহা ধুপিয়া বাচ্চাকে দোল খাওয়াতে খাওয়াতে স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে তালি দিলেন। আর বললেন, 'সত্যিকারের হিরোদের জন্য এই তালি। এ কী অদ্ভুত সুন্দর দৃশ্য। এ রকম অনুভূতি আগে কখনো হয়নি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।' জাহ্নবী কাপুর সর্বশক্তি দিয়ে বাজাচ্ছেন থালা। হিনা খানের চিৎকার সহস্র আওয়াজের ভেতরেও তাঁর অস্তিত্ব জানান দিচ্ছে। হাত নাড়ছেন। তামান্না ভাটিয়াও শব্দ করার জন্য রান্নাঘর থেকে তুলে নিলেন থালা আর চামচ। অন্যদিকে ভারতের সবার সঙ্গে একাত্ম হতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিপাশা বসু। কাঠের খুন্তি দিয়ে প্লেট বাজানোর সময় চিৎকার করে বললে, 'সবাই ঘরে থাকুন প্লিজ।' বারান্দা থেকে জোরে জোরে তালি দিলেন রাম চরণ। বাদ গেলেন না টলিউডের শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী দম্পতি। | 2 |
ঢাকার সাভারের বিরুলিয়ায় মৃত ব্যক্তিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে জমি দখলের অভিযোগ উঠেছে এক বিদেশি নাগরিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এ ছাড়া আসামিদের হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।গত ২ ফেব্রুয়ারি করা মামলায় ৯ নম্বর আসামি আমিনুল ইসলাম মামলা হওয়ার প্রায় বছরখানেক আগে মারা গেছেন। তিনি সাভারের বিরুলিয়ার আক্রাইন এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। আমিনুলের ছেলে সাকিব বলেন, 'আমার বাবা মারা গেছেন ২০২১ সালের জানুয়ারি মাসে। এটা একটা হয়রানি মূলক মামলা। আমাদের বাসায় পুলিশ যায়, আমরাও হয়রানির শিকার।'ভুক্তভোগী রোজী বলেন, 'আমরা বিরুলিয়া মৌজায় ১৬ শতাংশ জমি প্রায় ১২ বছর আগে কিনি। কিন্তু তাসলিমা আহমেদ নামের এক নারী আমাদের জমিসহ এলাকাবাসীর মোট ৪০ শতাংশ জমি দখল করে প্রাচীর নির্মাণ করার চেষ্টা করছেন। এলাকাবাসী তাঁদের বাধা দিলে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন তাসলিমার স্বামী সামির এমএম হাড্ডি। এই মামলায় দুজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।'রোজী বলেন, 'সাভার থানায় আমরা মামলা করতে গেলে আমাদের মামলা নেয় না। এসআই সজল এইখানে আসেন আমাদের জিজ্ঞেস করে, আমরা কেন কাজে বাধা দিচ্ছি? এএসপি কাফী সাহেব আমাদের ওই জমিতে যেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন এ জমিতে হাড্ডি কাজ করবেন।'অভিযোগের বিষয়ে তাসলিমা আহমেদ বলেন, 'আমরা বৈধভাবে জমি কিনেছি। ২৮ শতাংশ জমি কিনেছি ও বাকি ১২ শতাংশ বায়না সূত্রে মালিক। এত দিন কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে একটি দালাল চক্র আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে এমন কাজ করছে।'মৃত ব্যক্তি কীভাবে মামলার আসামি হলেন-এ প্রশ্নের জবাবে তাসলিমা বলেন, 'ওয়ারিশ সার্টিফিকেট ও নাম শুনে মামলায় নাম দেওয়া হয়েছে। কিন্তু সেই ব্যক্তি মারা গেছেন, সেটা জানতাম না। ভুলবশত নামটি লেখা হয়েছিল।'মামলার তদন্তকারী কর্মকর্তা, সাভার থানার এসআই সজল খান বলেন, 'মৃত ব্যক্তির নামে যে মামলা হয়েছে তা আমি মামলা হওয়ার পর জেনেছি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এ ব্যাপারে উল্লেখ করব। আমি অভিযোগের তদন্ত করছি, কাউকে হয়রানি করার উদ্দেশ্য আমার নেই।'এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি বলেন, 'বাদী যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, সেভাবেই মামলা হয়েছে।' | 6 |
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ঘণ্টা আগে মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল নামে এক নৌকার চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আর এই ঘটনায় রাতে জেলা নির্বাচন অফিস থেকে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মুঞ্জুরুল আলম। মুকুলের ভাই কামরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন (মোটরবাইক) ও তার লোকজন একত্রিত হয়। এসময় হাজী জালালের ভাগিনা চান্দিনা উপজেলার ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানালে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সাথে সাথে তিনি নিচে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ তার ভাগিনা কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে বলেও তিনি জানান। জেলা নির্বাচন অফিসার মুঞ্জুরুল আলম জানান, ওই চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। | 6 |
গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে প্রধানমন্ত্রী লাল গালিচার ওপর দিয়ে হেঁটে বিমানে ওঠার সময় ২১ সদস্যের গার্ড দল তাকে স্ট্যাটিক গার্ড অব অনার জানায়। আগামীকাল রবিবার সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: বাসস। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের শপথ করেছেন বিডি ক্লিনের হাজারো সদস্য। আজ শনিবার বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে পরিচ্ছন্ন শহর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ শপথ করেন তারা। দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন শেষে শপথ বাক্য পাঠ করান লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। বিডি ক্লিনের জেলা উপদেষ্টা হাফিজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা পরিষদ সদস্য আরিফ হোসেন। | 6 |
ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। তাদের আলাপ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এ সময় পুতিন ম্যাক্রোঁকে এ কথা বলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন। খবর বিবিসির। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করার বিষয়ে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবিতে মারিওপোলের ধ্বংসযজ্ঞ সামনে আসার পর এ খবর মিলল। পৃথিবী পর্যবেক্ষণ সংস্থা ম্যাক্সারের প্রকাশ করা এক ছবিতে দেখা যায়, প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মারিওপোলের আবাসিক এলাকা। অপর এক ছবিতে দেখা যায়, রাশিয়ার কামানগুলো শহরের বাইরে গোলাবর্ষণের জন্য অপেক্ষা করছে। এলিসি প্রাসাদের কর্মকর্তারা মারিওপোলের পরিস্থিতিকে 'বিপর্যয়কর' হিসেবে অভিহিত করেছে। এ পরিস্থিতিতে শহরটি থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নিতে পুতিনের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছে ফ্রান্স, তুরস্ক, গ্রিস ও বেশ কয়েকটি সংস্থা। ফরাসি কর্মকর্তারা বলছেন, পুতিন ম্যাক্রোঁকে এ প্রস্তাবের বিষয়ে 'ভেবে দেখবেন' বলে জানিয়েছেন। তবে ক্রেমলিন বলছে, পুতিন এ ধরনের কোনো আশ্বাস দেননি। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন, ওই শহরের জটিল মানবিক পরিস্থিতি সমাধানে ইউক্রেনের সশস্ত্র জাতীয়তাবাদীদের প্রতিরোধ বন্ধের পাশাপাশি অস্ত্র সমর্পণ করতে হবে। বিবৃতিতে বলা হয়, পুতিন ফরাসি প্রেসিডেন্টকে ওই শহরে মানবিক সহায়তা দেওয়া এবং নিরাপদে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার সেনাদের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। এদিকে ইউক্রেনের অভিযোগ, মারিওপোল শহর থেকে রাশিয়া জোরপূর্বক হাজার হাজার মানুষকে মস্কো নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নিচ্ছে। মারিওপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কোর দাবি, এ বন্দরনগরীতে রাশিয়ার হামলায় পাঁচ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১০ জন শিশুও রয়েছে। ইউক্রেনে জাতিসংঘের হিউম্যান রাইটস মিশনের প্রধান মাতিলদা বোগনার রয়টার্সকে বলেন, আমি বিশ্বাস করি 'মারিওপোলে হাজারো বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে'। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মারিওপোলে ব্যাপক হামলা চালাচ্ছে দেশটির সেনারা। এ শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে মস্কো কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। | 3 |
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর ছেলে অস্টিন ওয়াহ। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের ছেলে উইল সাদারল্যান্ডও দলে ডাক পেয়েছেন। তিনি দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর অধিনায়কত্ব করবেন জেসন সাংহা।গেল মাসে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ার খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেন সাংহা। অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে টাউন্স ভিলে তৃতীয় প্রস্তুতিমূলক ম্যাচের তৃতীয় ইনিংসে ১৩৩ রান করেন তিনি।২০১৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনবদ্য সেঞ্চুরি হাঁকান অস্টিন। চলতি বছর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দু'ম্যাচে অস্ট্রেলিয়া যুব দলের অধিনায়কত্ব করেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতেছিল অসিরা।আগামী ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন আসর গ্রুপ পর্বে 'বি'তে রয়েছে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাত্রা শুরু করবে অসিরা। এরপর জিম্বাবুয়ে ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি ম্যাচগুলো খেলবে অস্ট্রেলিয়া।
| 12 |
বিচার বিভাগকে শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, 'বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে।'আজ সোমবার সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, 'আদালতের কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের বিচারকরা বিভিন্ন সময়ই নানা মন্তব্য করেন। সে সব মন্তব্যের সব গণমাধ্যমে আসা ঠিক না। আপনারা এসব একটু বিবেচনা করবেন।'প্রধান বিচারপতি আরও বলেন, 'আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত স্থানীয় ভাষায় কথা বলি। তবে সংবাদমাধ্যমগুলো আমার আঞ্চলিক ভাষার সে বক্তব্য বা মন্তব্য খুব সুন্দরভাবে লিখে প্রতিবেদন তৈরি করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই।'এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারাধীন মামলার জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারকদের নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে সহজে প্রয়োজনীয় তথ্য পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিচার বিভাগের প্রধান।এ সময় উপস্থিত ছিলেন এলআরএফের সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সহসভাপতি দিদারুল আলম, যুগ্মসম্পাদক ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সদস্য শেখ জামাল, আব্দুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম মল্লিক ও মাহমুদুল আলম। | 6 |
হানিমুন শেষ। এবার কাজে ফেরার পালা। কাজল আগারওয়ালও কাজে ফিরলেন গতকাল মঙ্গলবার। তবে এবার একা নন। শুটিং সেটে এলেন স্বামী গৌতম কিসলুকে সঙ্গে নিয়েই। গতকাল আচার্য্য ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন সদ্য বিবাহিত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। হায়দরাবাদে ছবির সেটে কাজলদের জন্য ছিল সারপ্রাইজ। মহাতারকা চিরঞ্জীবী এবং কলাকুশলীরা অপেক্ষায় ছিলেন কখন সেটে আসবেন তিনি। স্বামীসহ কাজল আসতেই ফুলেল শুভেচ্ছায় ভরে যায় শুটিং সেট। কেকও কাটা হয়। জ্যেষ্ঠ অভিনেতা চিরঞ্জীবী আশীর্বাদ করেন নতুন এই যুগলকে। কাজলের জীবনসঙ্গী গৌতম কিসলু নিজে গিয়ে প্রথম দিন শুটিং সেটে দিয়ে এসেছেন কাজলকে। শুভেচ্ছা মালা পরা দুজনের ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুটিং-সংশ্লিষ্ট অনেকেই। পরিচালক কোরাতালা শিবা ও শুটিং ইউনিটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এই ছোট অনুষ্ঠানে। গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুর সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের। করোনার সংক্রমণের কারণে একদমই কাছের বন্ধু ও আত্মীস্বজনকে নিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের পর হানিমুন সারতে দুজন পারি জমান মালদ্বীপে। সেখানে যে দুজন খুব চমৎকার ও আনন্দঘন সময় কাটিয়েছেন, তা বোঝা গেল তাঁদের ইনস্টাগ্রামে ঘুরে। পানির নিচের তাঁদের রোমাঞ্চকর সব ছবি ভক্তদের মন জুড়িয়েছে। হানিমুন থেকে ফিরেই কাজে যোগ দিয়েছেন কাজল। এরই মধ্যে একটি হরর ছবিতেও 'হ্যাঁ' বলে দিয়েছেন। এরপরই যোগ দিয়েছেন হায়দরাবাদে আচার্য্য ছবির শুটিংয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে চিরঞ্জীবীকে। এর আগে এই চরিত্রে তৃষার কাজ করার কথা ছিল। কিন্তু সৃজনশীল ভাবনার অমিল হওয়ায় তৃষা বাদ পড়েন। আচার্য্য সিনেমা হলে দেখা যাবে আগামী বছর। সূত্র: ইন্ডিয়া টুডে | 2 |
মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মীর বাঁধন (১৯) নামে এক যুবক মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বেলা ১টার দিকে নিখোঁজ হন তিনি।মীর বাঁধন নরসিংদীর সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মীর খোরশেদের ছেলে। তিনি নরসিংদী শহরের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১টার দিকে তিন বন্ধুর সঙ্গে শহরের কাউরিয়াপাড়া এলাকার মেঘনা নদীর নতুন লঞ্চঘাটে গোসল করতে যান বাঁধন। এ সময় ঘাটের সিঁড়িতে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এ সময় উপস্থিত লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এ বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত এই সময় ছিল। এখন তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। আজ শনিবার এ সংক্রান্ত একটি চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্য নিয়েছে সরকার। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও ৮ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হচ্ছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এমন সময় ঘরে বসেই নিতে পারবেন ডাক্তারের পরামর্শ। সর্দি-কাশি ও জ্বরে চিকিৎসকের পরামর্শটা এ মুহূর্তে সবচেয়ে জরুরি। এ কারণে সকল ধরনের জরুরি সাহায্য পেতে ফোন করতে পারেন নিচের নম্বরগুলোতে- সর্দি-কাশি-জ্বরে চিকিৎসকের পরামর্শ নিতে যোগাযোগ করুন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এই দুই নম্বরে : ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২। এ ছাড়া সেখানে যোগাযোগের ই-মেইল: []। করোনাবিষয়ক তথ্য পেতে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ভিজিট করুন .. ওয়েবসাইটে। অথবা স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বরে ১৬২৬৩ অথবা স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বরে ৩৩৩ কল দিন। দাফন কার্যক্রমে সহায়তা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই যুগ্ম সচিবের মুঠোফোন নম্বরে : ০১৭১২০৮০৯৮৩ ও ০১৫৫২২০৪২০৮ যোগাযোগ করুন। করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য যোগাযোগ করুন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে ফোন বা এসএমএস করা যাবে, প্রতি দিন এবং যেকোনো সময়। টোল ফ্রি নম্বর: ১০৯ দন্ত রোগের চিকিৎসা পেতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের মুঠোফোনে যোগাযোগ করে চিকিৎসা নেয়া যাবে। নম্বর: ০১৭১১১৩৬৩৬২, ০১৭৪১৪৯০১৩৪, ০১৭১১৫৪০০৪৫, ০১৭১১৯৩৭৫৯০, ০১৭১১৮০০০৪৯, ০১৭১২৪৮৬৫৪৮ ০১৭১৫০৭৫৭৪০, ০১৭১৭২১১১০৫, ০১৮১৭৫৪১০০৫ ও ০১৮১৭০৯৪৩৩১। জরুরি ত্রাণ পেতে যোগাযোগ করুন ঢাকা জেলা প্রশাসনের দুই হটলাইনে : ০২৪৭১১০৮৯১, ০১৯৮৭৮৫২০০৮। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এসব নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলে করোনাভাইরাস-সংক্রান্ত চিকিৎসা তথ্য ও পরামর্শ সেবা চালু করা হয়েছে। তা হলো- মগবাজার: ৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর: ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর: ০১৩০১-৫৯৬৮৩৯, বর্ধিত পল্লবী, মিরপুর: ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা: ০১৩১৪-৭৬৬৫৪৫। সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে ০১৭৬৯০৪৫৭৩৯ এই নম্বরে কল দিন। আর মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে ৯৯৯ অথবা ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ ফোন দিন। | 6 |
এই ছবি দেখুন। ছবিটি প্রকাশ করা হয়েছে বাংলা ট্রিবিউন-এ। বেশ কয়েক বছর আগে প্রথম আলো একটা মলাট বের করেছিল, 'সেতুসংখ্যা'। তাতে আমরা দেখেছিলাম নানা রকমের সেতু, অর্ধসমাপ্ত, অসমাপ্ত। সমাপ্ত কিন্তু সড়ক নেই, অ্যাপ্রোচ রোড নেই, কাজেই লোকে নৌকা দিয়ে চলাচল করে। সেতুর পাশে আরেকটা সেতু। কিন্তু এই সেতুটার ছবি দেখে আমার আর রাতে ঘুম আসছে না। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের এই সেতুর ছবি দেখে মাথার মধ্যে একটাই প্রশ্ন, সেতুটা খালের ওপর দিয়ে না বানিয়ে খালের পাশ দিয়ে বানানো হলো কেন? মানে সেতু তো হবে নদী বা খালের আড়াআড়ি, সমান্তরাল তো হবে না। এই সেতুটা কেন খালের সমান্তরাল করে বানানো হলো? এই রাস্তাটা যদি সেতুটার সঙ্গে মিলিয়েও দেওয়া হয়, তাহলেও তো কোনো লাভ হচ্ছে না। তখন প্রশ্ন উঠবে, সেতুটা কেন বানানো হলো? এই সব ভাবতে গিয়ে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে। ইয়ার্কি ডট কম নামে একটা রসিকতার সাইট আছে। তারা বলেছে, সেতুটি এই রাস্তার সঙ্গে মিলেছে প্যারালাল ওয়ার্ল্ডে। অর্থাৎ বিজ্ঞানীরা যে সমান্তরাল জগতের কথা কল্পনা করেন-এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবী কোথাও আছে-সেই পৃথিবীতে এই রাস্তা মিলে গেছে সেতুর সঙ্গে। এই সেতু আর রাস্তা গান গাইতে পারে: মরণের পরে যদি জীবন থাকে, সে জীবনে প্রিয়া তুমি আবার হবে। এই মুহূর্তে সেতু নিয়ে যেসব কৌতুক আমরা জানি, তা আবার স্মরণ করতে পারি। নেতা বললেন, আপনাদের গ্রামে আমি সেতু উপহার দেব। জনসাধারণ বলল, আমাদের গ্রামে তো কোনো নদী নাই। নেতা বললেন, প্রথমে নদী বানাব। তার ওপরে সেতু হবে। বাংলাদেশের নেতা গেলেন চীনে। চীনের নেতা তাঁকে তাঁর বাসভবনে দাওয়াত করলেন। বাড়ি দেখে বাংলাদেশের নেতা অবাক। এত শান-শওকত। তিনি বললেন, কীভাবে পারলে তুমি এত দামি একটা বাড়ি বানাতে? চীনের নেতা বাংলার নেতাকে তাঁর বাড়ির বারান্দায় নিয়ে গিয়ে বললেন, ওই দেখো। কী দেখতে পাও? একটা সেতু। ওই সেতুর টেন পারসেন্ট দিয়ে হয়েছে এই বাড়ি। চীনের নেতা এলেন বাংলাদেশে। বাংলার নেতা তাঁকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন। বাড়ি দেখে চীনা নেতা অবাক। কীভাবে পারলে? ওই দেখো, কী দেখতে পাও? কিছু দেখতে পাই না। ওইখানে একটা সেতু হওয়ার কথা ছিল। এই বাড়ি হলো তার হানড্রেড পারসেন্ট। একটা খাল কাটার কথা। টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্প কর্তারা খাল কাটলেন না। পুরো টাকা আত্মসাৎ করলেন। কদিন পরে ইন্সপেক্টর আসছেন খাল দেখতে। কর্তাদের মাথায় হাত। এখন কী হবে? তখন তাঁরা চিঠি লিখলেন হেড অফিসে। আমাদের এলাকায় একটা খাল কাটার ফলে খুব অসুবিধা হচ্ছে। মশার কারণে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে। বন্যায় মানুষের কষ্ট হচ্ছে। এটা ভরাট করতে হবে। প্রকল্প প্রণীত হলো। বাজেট বরাদ্দ হলো। ইন্সপেক্টর এলেন। এসে দেখলেন, বাহ্। কাটা খাল নিখুঁতভাবে ভরাট করা হয়েছে। কাজটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যে মনেই হচ্ছে না এখানে কখনো কোনো খাল ছিল। নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। আগেকার পরিকল্পনামন্ত্রী এখন হয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, প্রথম ছয় মাসে এডিপির টাকা খরচ করা যায়নি তেমনভাবে। তিনি কাজের গতি বাড়াবেন। আসলেই আমাদের দক্ষতা বাড়াতে হবে। টাকা খরচ করার দক্ষতা। সাঁকো নিয়ে একটা প্রবাদ আছে, পাগলকে কেন মনে করিয়ে দিলে, ওরে পাগল, সাঁকো নাড়াস না। হুমায়ূন আহমেদের একটা সায়েন্স ফিকশন গল্প পড়েছিলাম। একটা রোবট খুব বিপজ্জনক হয়ে উঠেছে। একে থামানো দরকার। তখন তার মালিক তাকে বলল, একটা প্রশ্নের সমাধান করো। একটা সাপ তার লেজ খেতে শুরু করল। লেজ খেতে খেতে সে মাথা পর্যন্ত আসছে। এরপর কী হবে? এই দুশ্চিন্তায় রোবট হ্যাং করল। আমার মাথা হ্যাং করছে। ওপরের ছবির সেতুটা কেন খালের আড়াআড়ি না বানিয়ে সমান্তরাল বানানো হলো! আমার মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে... আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক | 8 |
বর্তমানে এক কাপ চা ও মসলা যুক্ত একটি পানের সর্বনিম্ন মূল্য ৫ টাকা। কিন্তু নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামের 'এক টাকার মোড়ে' রজব ব্যাপারী লালনের দোকানে এখনো পাওয়া যায় ১ টাকা দামের চা-পান। এক কাপ আদা ও চিনি যুক্ত চা এবং মসলা যুক্ত একটি পান লালন বিক্রি করেন ১ টাকায়।এত কম দামে চা ও পান বিক্রি করে এরই মধ্যে তিনি পুরো দেশেই সাড়া ফেলেছেন। কৌতূহল থেকেই ছুটির দিনগুলোতে বিকেলে লালনের দোকানে ভিড় জমান বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে তা আরও বেড়েছে।স্থানীয়রা জানান, ১৯৯১ সালে লালন ৫০ পয়সায় ১টি চা ও সমপরিমাণ অর্থে ১টি পান বিক্রি শুরু করেন। তখন ওই মোড়ের নাম ছিল নওপাড়া মোড়। পরবর্তীতে ১৯৯৪ সালে তা বাড়িয়ে ১ টাকা করেন। তাঁর এই ১ টাকায় চা ও পান বিক্রির সুবাদে মোড়টি '১ টাকার মোড়' নামে পরিচিত। এখন সারা দেশের মানুষ এই 'এক টাকার মোড়' সম্পর্কে জানে। এমনকি 'এক টাকার মোড়ের' নাম গুগল ম্যাপেও পাওয়া যায়।চা বিক্রেতা রজব ব্যাপারী লালন বলেন, '৩০ বছরের ব্যবসায় মানুষের যে ভালোবাসায় সিক্ত হয়েছি তাতে বেঁচে থাকা পর্যন্ত দাম বাড়ানোর আর ইচ্ছা নেই। পৈতৃক সূত্রে পাওয়া ৫ বিঘা জমি আর এই ব্যবসা দিয়ে দুই সন্তানের পরিবার খেয়ে পরে চলে যায়।'লালন আরও বলেন, এই চা ও পান খেতে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই মানুষ এসেছে। এমনকি সুইজারল্যান্ডের পর্যটকরাও এই চা ও পান খেয়ে গেছেন।৮ কিলোমিটার দূর থেকে আসা আরিফুল ইসলাম বলেন, 'আমরা ৮ আটজন এসেছি। প্রতি মাসে আমরা এভাবেই দল বেঁধে অন্তত ৪ থেকে ৫ দিন আসি। অন্য দোকানে যে চায়ের দাম ৫ টাকা ঠিক একই মানের চা এখানে ১ টাকা।' জামনগর থেকে আসা সজীব হাসান বলেন, 'আমরা শুধু ১ টাকার মোড়ের নামই শুনেছিলাম। তাই ৫ জন মিলে ঘুরতে এসেছি।'সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক মানুষ সেই চা ও পান খাচ্ছেন। তাই এই প্রতিবেদক নিজেও একটি চা খেয়ে দেখেন। অন্য দোকানের ৫ টাকার চায়ের থেকে এই চা কোন অংশেই কম নয়।গাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘ দিন থেকে ১ টাকায় চা ও পান বিক্রি করাতে সারা দেশে বাগাতিপাড়ার নামটি পরিচিতি লাভ করেছে। সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর প্রতি শুভকামনা রইল।' | 6 |
কুষ্টিয়ার দৌলতপুরে আকিজের বিড়ি কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পরে শ্রমিকরা কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দৌলতপুর উপজেলার হোসেনাবাদে আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে শনিবার (৯ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকজন শ্রমিক কারখানায় ঢুকতে যান। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম দৌলতপুর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ আরো মারমুখী হয়ে ওঠে। শ্রমিকদের ওপর শুরু করে বেপরোয়া লাঠিচার্জ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা নিবৃত না হওয়ায় পরে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় শিপুল ইসলাম নামে এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশের গুলির মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে হোসেনাবাদ বাজার সংলগ্ন কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। দুপুর পর্যন্ত উপজেলার প্রধান এই সড়কটি টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। হোসেনাবাদের শ্রমিকদের এই আন্দোলনে তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগরে অবস্থিত আকিজের আরেকটি কারখানার শ্রমিকরাও যোগ দেন। আহত শ্রমিকদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত হোসেনাবাদ আকিজ বিড়ি কারাখানার ম্যানেজার আমিনুল ইসলাম ও সেখানকার দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ওসি জহুরুল আলম গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এখনো শ্রমিকদের আন্দোলন চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে শ্রমিকদের শান্ত করে ঘরে ফেরাতে তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালায় দৌলতপুর থানা পুলিশ। মজুরি দ্বিগুণ করা, কর্মঘণ্টা কমানোসহ কয়েক দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের গুলি চালানো প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। তারা বিড়ি কারাখানার ম্যানেজার আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন। প্রসঙ্গত, ২০১২ সালের ১৫ জুলাই দৌলতপুর উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ির এই কারাখানায় ব্যাপকভাবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সে সময় কারখানার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালান। তাদের গুলিতে মিন্টু (২২) ও রাকিবুল (২৫) নামে দুই শ্রমিক নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের মুখে বেশ কিছুদিন কারাখানাটি অচল হয়ে পড়ে। পরে শ্রমিকদের সাথে সমঝোতার মাধ্যমে পুনরায় কারখানা চালু হয়। | 6 |
গাড়ির স্টিয়ারিং হাতে গতির ঝড় তোলার স্বপ্নটা দেখতেন ছোট থেকেই। তৌহিদ আনোয়ারের কাছে সব সময়ই এটি রোমাঞ্চকর এক জিনিস। সেটি থেকেই মোটর রেসের জগতে পা রাখা। আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য 'অভীক আনোয়ার' নামেই তিনি বেশি পরিচিত। দুই বছর আগে মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান ট্র্যাক সেপাং আন্তর্জাতিক সার্কিটে জিতেছিলেন ব্রোঞ্জ। বাংলাদেশের প্রথম রেসার হিসেবে আন্তর্জাতিক পদকমঞ্চে উঠেছিলেন মুন্সিগঞ্জের এই যুবক। শুধু তাই নয়, ভারতের মাটিতেও সফল হয়েছিলেন এই রেসার। এবার আরেক কীর্তি গড়েছেন অভীক। গতকাল দুবাইয়ে জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রো চ্যাম্পিয়নশিপ রেস ওয়ান ট্রফি। আর এই জয়টা তিনি উৎসর্গ করেছেন বন্ধু জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। ফেসবুক পেজে অভীক আনোয়ার লিখেছেন তামিমকে নিয়ে গল্পটা, 'আসুন আজ আপনাদের একটা গল্প বলি। আমি একজন অসাধারণ ক্রিকেটারের বন্ধু। ওর নাম তামিম ইকবাল। ২০১৭ সালে একদিন তামিম ডেকে বলেছিল, "এত রেস করে লাভ কী ভাই, জেতেন না তো!" ২০১৯ সালে আমি প্রথম রেস জেতার পর তাকে ফোন করেছিলাম। সে খুবই গর্বিত হয়েছিল আমার জেতার খবর শুনে। কিন্তু সেদিন তাকে আমি জয়টা উৎসর্গ করতে পারিনি। তাই আজ আমি তাকেই আমার জয়টা উৎসর্গ করলাম।' চ্যাম্পিয়ন হওয়ার পর কাল দুবাই থেকে মুঠোফোনে উচ্ছ্বাসে ভাসছিলেন অভীক, 'রেস শেষ করেই আমি "জয় বাংলা" আর "বাংলাদেশ" বলে চিৎকার দিয়েছি। অনেকে আমার এমন উল্লাস দেখে অবাক হয়েছে। কেউ কেউ এসে জিজ্ঞাসা করছিল, বাংলাদেশে আবার কেউ রেস খেলে নাকি?' অভীকের এবারের লক্ষ্য বিশ্ব জয় করা, 'আমি আবারও বাংলাদেশের হয়ে জিতলাম। আমিই একমাত্র বাংলাদেশি, যে আন্তর্জাতিক মোটর স্পোর্টসে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি। আমার সংযুক্ত আরব আমিরাত অভিযান শেষ। এবার বিশ্ব জয়ের পালা।' অভীকের বাবা আনোয়ার হোসেনের রয়েছে গাড়ির ব্যবসা। ছোটবেলা থেকেই নানা ব্র্যান্ডের গাড়ি দেখে বড় হয়েছেন অভীক। প্রায়ই বাবার শোরুমে যেতেন। সুযোগ পেলেই বড় বড় গাড়ি ছুঁয়ে দেখতেন। তখনই শখ জাগে গাড়ি চালানোর। ছোটবেলা টেলিভিশনে ফর্মুলা ওয়ান রেসিং দেখতেন। মাইকেল শুমাখার, মিকা হাকিনেনদের মতো গাড়ি নিয়ে ছুটতে চাইতেন। কিন্তু নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ছোটা কঠিনই ছিল তাঁর জন্য। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কোনো রেসিং ট্র্যাক নেই। অনুশীলনের জন্য তাই বিদেশই ভরসা অভীকের। কখনো প্লে স্টেশনের গেম আর সিমুলেটরের ওপর ভরসা করতেন। কখনো চলে যেতেন ভারতে। উচ্চশিক্ষার জন্য কানাডা গিয়েছিলেন একবার। সেখানেই একসময় নিয়মিত ট্র্যাকে অনুশীলন করতেন। বাবার ব্যবসা এখন তাঁর নিজের ব্যবসাও। তবে ব্যবসা সামলে রেসের প্রতিযোগিতায় অংশ নেন নিয়মিত। কিন্তু সেভাবে এত দিন সাফল্য ধরা দিচ্ছিল না। তবে এবার দুবাইয়ে জেতার পর আত্মবিশ্বাস বেড়েছে অভীকের, 'আসলে ব্যবসা সামলে এই খেলায় অংশ নেওয়া খুব কঠিন একটা কাজ। প্রতিদিন আমাকে হাজার হাজার গাড়ির ব্যাপারে কথা বলতে হয়। ব্যাংকিং, এলসি (লেটার অব ক্রেডিট), পারচেজ দেখতে হয়। তবুও এভাবেই খেলে যাচ্ছি। এই জয়টা আমাকে ভবিষ্যতে আরও ভালো খেলতে উজ্জীবিত করবে।' দেশের অপ্রচলিত খেলা ফর্মুলা রেসিং এগিয়ে যাক বিশ্বের দরবারে, 'যেভাবে ইদানীং নেশায় জড়িয়ে পড়েছে আমাদের যুব সমাজ, এদের খেলার জগতে আনতে হবে। আমি জানি গাড়ির প্রতি কতটা মায়া এ দেশের শিল্পপতির ছেলেদের। এদের অনেকে বাজে নেশায় জড়িয়ে পড়ে। ওরা যদি ফর্মুলা রেসে একবার আসে, তাহলে গাড়ির প্রতি খরচ করবে। ড্রাগসের দিকে ঝুঁকবে না। তা ছাড়া রেস করলে রাস্তায় জোরে গাড়ি চালানোর ঝোঁকটাও কমে আসবে। একদিন হয়তো আমাদের মতো কেউ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপে ওড়াবে লাল-সবুজের পতাকা।' | 12 |
লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি জমি থেকে ১৬টি কাঁচা ও আধা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরলরেন্স পূর্ব বাজারের ভূমি অফিসের সামনে থেকে এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।এর আগে একাধিকবার নোটিশ দিয়ে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। কিন্তু এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা। এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য ওই বাজারের ১৬-১৭টি ঘরের একসনা বন্দোবস্ত বাতিল করে স্থানীয় প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিলেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। যে কারণে উপজেলা ভূমি অফিস অভিযান চালায়।তবে দোকান মালিক আবুল কাশেম মাস্টার অভিযোগ করে বলেন, 'আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছি। এ দোকানঘরগুলো উচ্ছেদের নোটিশ পাওয়ার পর আদালতে মামলা করি। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিটও চলমান। কিন্তু এসব কিছুই আমলে নেওয়া হয়নি।'এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। | 6 |
মোহনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নির্যাতিত গৃহবধূ মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। ওই গৃহবধূ হলেন বেড়া বাড়ি গ্রামের মুনতাজের মেয়ে খাদিজা খাতুন।জানা গেছে, খাদিজার স্বামী নিজাম উদ্দিন চাকরির সুবাদে ঢাকা থাকেন। গত ঈদের পর থেকে খাদিজা বাবা বাড়িতে ছিলেন। গত শুক্রবার শ্বশুর ফজলুর রহমান মাস্টার বেড়াবাড়ি বাবার বাড়ি থেকে খাদিজাকে মৌগাছি গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ওই দিন স্বামী নিজাম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে ফিরে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন। নিরুপায় হয়ে খাদিজা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।এ ঘটনায় শনিবার রাতে খাদিজা বাদী হয়ে স্বামী নিজাম উদ্দিন (২৮), শ্বশুর ফজলুর রহমান মাস্টার (৬০) ও শাশুড়ি নিলুফা বেগমের (৪৫) নামে নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার রাতেই স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন। | 6 |
কাবাডি দেশের জনপ্রিয় খেলা। সোমবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়েছে। কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশের কাবাডি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস ছালাম আজাদ, হাফিজুর রহমান খান, শাহীন আহমেদ ও ইয়াসির আহমেদ খান, যুগ্ম সম্পাদক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক। এবার পাঁচ জাতির টুর্নামেন্টে অংশগ্রহণ করবে স্বাগতিক বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া ও পোল্যান্ড। টুর্নামেন্টের পাঁচটি দল লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় সরাসরি ফাইনাল খেলবে। আর দ্বিতীয় ও তৃতীয় দল ১ এপ্রিল কোয়ালিফাই ম্যাচ খেলবে দ্বিতীয় ফাইনালিস্ট হতে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় খেলায় ২৯ মার্চ নেপালের বিপক্ষে লড়বে। আর ৩০ মার্চ তৃতীয় খেলায় শ্রীলঙ্কা ও পরের দিন চতুর্থ খেলায় কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। যেহেতু এবার ঘরের মাঠে খেলা তাই বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদারের প্রত্যাশা একটু বেশি। তিনি বলেন, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ফেডারেশন। খুব ভালো লাগছে। আমাদের ভারতীয় কোচ সাজুরাম অনেক ভালো অনুশীলন করিয়েছেন। তার সঙ্গে আমাদের স্থানীয় আরো চারজন কোচ আমাদের প্রস্তুত করেছেন। তাছাড়া এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। ২০১৯ সালে নেপালে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে হারিয়েছি স্বাগতিক নেপালকে। ওই ম্যাচে আরদুজ্জামান মুন্সি, জিয়াউর রহমান ভাইয়ের মতো সিনিয়র খেলোয়াড়রা ছিলেন। এছাড়া ২০১৬ সালে বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আশা করছি ঘরের মাঠে আমরা চ্যাম্পিয়ন হব। বাংলাদেশের প্রধান কোচ সাজুরাম বলেন, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাস আছে। এমনকি আমাদের দলও ভালো। তবে প্রতিপক্ষকে আমরা দুর্বল ভাবতে চাই না। কেনিয়া সর্বশেষ যুব বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। তারা ধীরে ধীরে উন্নতি করেছে। পোল্যান্ডও নতুন হিসেবে ভালো করছে। করোনার আগে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। যাইহোক আমাদের জন্য তারা কোনো হুমকি নয়। | 12 |
গত ১১ বছরে ক্ষুদ্র জাতিসত্তার নারীর ওপর ৪৬০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে আছে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শারীরিক নির্যাতন ও অপহরণ। এর মধ্যে সহিংসতার বেশি ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে, ১২৮টি। রাঙামাটিতে ঘটেছে ৯৪টি। 'বাংলাদেশে আদিবাসী নারীর প্রতি সহিংসতা: কারণ, ফলাফল ও আইনি সহায়তা' শীর্ষক এক আলোচনা সভায় এমন গবেষণা তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, গত ১১ বছরে সংবাদপত্রে প্রকাশিত ঘটনা ও ২৭ জনের সাক্ষাৎকারের মাধ্যমে এই গবেষণা করা হয়েছে। সাক্ষাৎকার দেওয়া ২৭ জনের মধ্যে ১৩ জন ভুক্তভোগী ও ৫ জন আইনজীবী। ৯ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করেন। ৪৬০টির মধ্যে ১২৮টি ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন, কাপেং ফাউন্ডেশন ও 'বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের' যৌথ উদ্যোগে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। পল্লব চাকমা বলেন, নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম ঝুঁকিপূর্ণ অবস্থানে (রেড জোন) আছে। তবে ২০১৪ সালের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা খানিকটা কমেছে। ঢাকা, নওগাঁ, দিনাজপুর ও কক্সবাজার জেলায় তুলনামূলক ক্ষুদ্র জাতিসত্তার নারীর প্রতি সহিংসতা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী এবং সমতলে সাঁওতাল, গারো ও ওঁরাও জাতিগোষ্ঠীর নারীরা বেশি সহিংসতার শিকার হয়েছেন। সহিংসতার শিকার হওয়া নারীদের বেশির ভাগের বয়স ২০ বছরের নিচে। ভুক্তভোগী ১৩ জন নারীর মধ্যে ৫ জন নারী গবেষণা দলকে বলছেন, তাঁরা প্রতিবেশীর দ্বারা সহিংসতার শিকার হয়েছেন। একজন ভুক্তভোগী বলেছেন, তিনি তাঁর পরিবারের এক সদস্য দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ধর্ষণ না থাকলেও এখন তাদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, 'যেকোনো অপরাধ একটি সভ্য রাষ্ট্রে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি সভ্য ও কল্যাণকর রাষ্ট্র দাবি করি, তাহলে অপরাধের পেছনের কারণগুলো শনাক্ত করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে।' আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়। যাঁর ক্ষমতা যত বেশি, তিনি নারীর প্রতি সহিংসতার ঘটনায় বেশি জড়িত। এটা খুবই উদ্বেগজনক। অনেকে আইনি সহায়তা নিতে গিয়েও পাননি। তাই সচেতনতা বাড়াতে হবে এবং কোনো ভুক্তভোগী যাতে হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থাকেও দায়ী করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, আগে সমতলের খাসি, গারো সম্প্রদায়ের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। সেই সমাজেও পুরুষতন্ত্র প্রাধান্য পাচ্ছে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, আগে মানবাধিকার কমিশন অন্তত আওয়াজ দিত। এখন সেই আওয়াজও শোনা যায় না। সোহরাব হাসানের মতে, বাংলাদেশ রাষ্ট্রটি ক্ষমতাবান্ধব। এই রাষ্ট্র এখন জনগণের কথা শুনছে না। বধির হয়ে গেছে। ২০১৫ সালে রাজধানীতে এক গারো জাতিসত্তার নারীর ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং। তিনি বলেন, সাত বছর হয়ে গেলেও এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি। আলোচনা সভায় রাঙামাটি ও খাগড়াছড়ি কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, রাঙামাটিতে জাতীয় মানবাধিকার কমিশনের শাখা কার্যালয় থাকলেও তাদের সেখানে পাওয়া যায় না। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক মুহাম্মদ গাজী সালাউদ্দিন বলেন, স্থানীয় জনগোষ্ঠীর কোনো সমস্যা হলে তাঁকে জানালে তিনি বিষয়টি দেখবেন। | 6 |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসবেন। গত শুক্রবার তাদের দুজনের বৈঠকে বসার খবর নিশ্চিত করে হোয়াইট হাউস। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে। বাইডেন ও জিনপিংয়ের এ বৈঠকে তাইওয়ানের সামরিক মহড়া, করোনা মহামারি কীভাবে শুরু হলো তা অনুসন্ধানসহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে বিশ্লেষকরা আশা করছেন। খবর বিবিসির। হোয়াইট হাউস সূত্র বলছে, বাইডেন ও জিনপিংয়ের বৈঠকে সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু প্রাধান্য পাবে। সন্ধ্যায় দুই নেতা নিজেদের অভিন্ন স্বার্থরক্ষার ওপর গুরুত্ব দিতে পারেন। | 3 |
একজন বব ডিলান ছাড়া সঙ্গীত পূর্ণতা পায় না। কারণ তিনি বিশ্বাস করেন শিল্পের এ ধারার অসীম শক্তিতে। তিনি বলে থাকেন, "গান সবই পারে। একবার দাঁড় করিয়ে ফেললে তা সম্পন্ন করতে পারে সময়ের করণীয়টুকু।" ৬০ এর দশকের ভিয়েতনাম যুদ্ধ বিরোধীতা থেকে এখনের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মম বর্ণবাদী নিপীড়নের বিরুদ্ধে এই গানই তার অস্ত্র। আমাদের সময়ের এই জীবিত কিংবদন্তির আজ ৮১ তম জন্মদিন। শুভ জন্মদিন, গানযোদ্ধা বব ডিলান! ডিলানের থেকে শেখার আছে আপসহীনতা। শিল্পীর নিজের মতো থাকার স্বাধীনতার এক নজির তিনি। পুরষ্কার আর স্বীকৃতির জন্য যিনি লালায়িত নন। কোনো কিছুকে পাত্তা না দিয়ে নিজের কাজে নিষ্ঠতা বব ডিলানকে আলাদা রাখে। ২০১৬ সালে স্টকহোমের সুইডিশ নোবেল একাডেমি সাহিত্যে নোবেল পুরষ্কারের জন্য বব ডিলানের নাম ঘোষণা করে। অনেক বিতর্ক হয় তখন। জীবনজুড়ে গানের মানুষ ডিলান। আর গ্রহের সবচেয়ে সমাদৃত পুরষ্কারটি এলো সাহিত্যের জন্য। তখন সুইডিশ একাডেমির পক্ষ থেকে জবাব আসে এমন ভাষায়-" ডিলানকে বেছে নেওয়া বিস্ময়কর মনে হতে পারে বটে। তবে পেছনে ফিরে তাকালে আপনারা হোমার (গ্রিক কবি) ও সাপফোকেও দেখতে পাবেন। তারা যেসব কাব্য রচনা করেছিলেন, সেসব লেখা হয়েছিল কেবল শোনার ও পরিবেশন করার জন্য, মাঝেমধ্যে যন্ত্রানুষঙ্গে। বব ডিলানও সেটাই করেন। তাকে পড়াও যায়।" কিন্তু এমন দৃশ্যময় গীতিকবি আহ্লাদে মাতেননি নোবেল জয়ে। তিনি নিরব থাকেন দীর্ঘ সময়। বিশ্ব গণমাধ্যম তার পিছু নেয়। উদ্দেশ্য- জানা এ নিয়ে তার প্রতিক্রিয়া। কিন্তু বব ডিলান নিশ্চুপ। সুইডিশ একাডেমিও যেন আশ্চর্য হয়। শিল্পীর এমন আচরণকে প্রতিষ্ঠানটি "শিষ্টাচারহীনতা ও ঔদ্ধত্য" হিসেবে আখ্যায়িত করে। "বব ডিলান" নামে দুনিয়া কাঁপালেও তার প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। কবি টমাস ডিলান দ্বারা প্রভাবিত হয়ে তার এই নাম বদল। মাত্র দশ বছর বয়সে সঙ্গীতে পথচলা তার। কবিতা লেখা, গিটার, পিয়ানো, হারমোনিকা বাজানো শুরু তখন থেকে। গানের মানুষ হবেন তিনি এই ছিল তার পণ। ১৯৫৯ সালে বব ডিলান ভর্তি হন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু পড়া শেষ করেননি তিনি। ক্যাম্পাস জীবনে তাকে বেশি দেখা ক্যাফেটেরিয়ায়। ১৯৬০ সালে নিউইয়র্কে আসেন বব। কলাম্বিয়া রেকর্ডস প্রকাশ করে তার প্রথম অ্যালবাম "দ্য ফ্রিহুইলিং বব ডিলান"। সঙ্গীত আঙিনা টের পায় ভিন্ন ধারার এক কীর্তিমানের আগমন। একই সঙ্গে লোক সঙ্গীত ও রক মিউজিক প্রবাহিত যার গানে। বাদ থাকেনা যুদ্ধ, বর্ণবাদ এবং নানা সামাজিক অসংগতি বিরোধীতা। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তার গান। ডিলান বলে থাকেন, "আমার অস্ত্র নেই। কলম আছে।" গিটার, পিয়ানো আর হারমোনিকায় তিনি সে কলমের লেখাকে সঙ্গীতে রূপ দেন। গানের তারকার বাইরে বিশ্বজনের কাছে তিনি পরিচিত অ্যাক্টিভিস্ট হিসেবে। পিট সিগার, জোন বায়াজ, জর্জ হ্যারিসনের মতো শিল্পী পাশাপাশি তাই উচ্চারিত হয় তার নাম। ৬০-এর দশকে নতুন আমেরিকা গড়ার স্বপ্ন দেখা মার্টিন লুথার কিং এর নেতৃত্বে নাগরিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এই বয়সেও অপ্রকাশ্য নয় তার দ্রোহ। গত বছর নৃশংস বর্ণবাদী নিপীড়নে পুলিশ দ্বারা খুন হওয়া জর্জ ফ্লয়েডের জন্যও আট বছর পর অ্যালবাম নিয়ে ফেরেন ডিলান। দাসপ্রথা বিরুদ্ধেও তিনি অক্লান্ত তার গানে। শুধু নিজের দেশ আর ভাষায় বন্দি থাকেনি বব ডিলানের গান। বাংলা সঙ্গীতের বরেণ্য ব্যক্তিত্ব কবীর সুমন, অঞ্জন দত্তসহ অনেকেই প্রভাবিত হয়েছেন তার দ্বারা। তাদের গানে গানে আছে এর নমুনা। আমরা ঋণী যে, এই সৃষ্টিমান পাশে ছিলেন ৭১ এর গণহত্যার শিকার হওয়া প্রহরেও। ঐতিহাসিক "কনসার্ট ফর বাংলাদেশ"-এ বব ডিলান গেয়েছিলেন ৬টি গান। কিন্তু "মুক্তিযুদ্ধের চেতনা"র ফিনিক ছেটানো সরকার স্বাধীনতার ৫০ বছর উদযাপনেও বাংলাদেশের এই পরম বন্ধুর ঋণ শোধ করেনি। জাতি হিসেবে তা আমাদের দীনতাই প্রকাশ করে। কেন তা হলো না মাথায় আসে না। এত এত মেগা প্রকল্পে গিগা চুরির শাসন আমলে এর জবাবও যেন ডিলানের গানেই পাই, " দি অ্যানসার ইজ ব্লোয়িং ইন দ্যা উইন্ড ...।" | 5 |
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লা দাউদকান্দির পাকিস্তান ফেরত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে তদন্ত প্রতবেদন চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এ তথ্য জানান।
তিনি বলেন, 'মঙ্গলবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সরকারি কৌঁশলীর কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হবে। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ চূড়ান্ত করা হয়েছে।'
ক্যাপ্টেন শহীদুল্লাহর বিরুদ্ধে ২০১৫ সালের ১১ অক্টোবর তদন্ত শুরু হয়। তদন্ত করেন জেড এম আলতাফুর রহমান।
গত ১ আগস্ট পাকিস্তান সেনাবাহিনীর সদস্য যুদ্ধাপরাধী মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। ২ আগস্ট তাকে কুমিল্লার দাউদকান্দির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পরদিন হাজির করা হলে ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
তদন্ত সংস্থা জানায়, মুক্তিযুদ্ধের সময় শহিদুল্লাহ ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। তার নেতৃত্বে বিভিন্ন যুদ্ধাপরাধ ঘটানো হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি আর বাংলাদেশ সেনাবহিনীতে যোগ দেননি। একাত্তরে দাউদকান্দি হাইস্কুলে পাকিস্তানি ক্যাম্পের কমান্ডার ছিলেন তিনি। তার বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে প্রথমবারের মতো পাকিস্তানি কোন সেনা কর্মকর্তার বিচার শুরু হলো।
| 6 |
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের থাবায় এখন পর্যন্ত (মঙ্গলবার সকাল সোয়া ১০টা) সারা বিশ্বে মৃতু হয়েছে ৩ লাখ ২০ হাজার ১৮০ জন। আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৯৪ হাজার ৮০ জন। এত সংখ্যক মানুষের প্রাণ কাড়লেও এই ভাইরাসের প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮ হাজার ৬৪ মানুষ। আর এর থেকেই একটা ধারণা ক্রমশ বদ্ধমূল হয়ে উঠছে সাধারণ মানুষের মনে। অনেকেই মনে করতে শুরু করেছেন, ধীরে ধীরে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে মানুষের শরীরে। অন্যান্য ফ্লু বা ভাইরাল সংক্রমণের মতো এক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো এমনিতেই সেরে উঠবে মানুষ! কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ধারণা অত্যন্ত বিপজ্জনক! তাই করোনার থেকে বাঁচতে এখনই আরও সতর্ক হওয়া জরুরি। যখন কোনও দেশের বেশির ভাগ মানুষের শরীরে কোনও ভাইরাস বা ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তখন ওই ভাইরাস বা ব্যাধির বিস্তার বা সংক্রমিত হওয়ার গতি স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কমে আসে এবং একটা সময়ের পর বন্ধ হয়ে যায়। একেই 'হার্ড ইমিউনিটি' বলা হয়। করোনাভাইরাসের ক্ষেত্রে এমনটা না-ও হতে পারে। তাই অন্যান্য ফ্লু বা ভাইরাল সংক্রমণের মতো করোনার ক্ষেত্রেও মানুষ হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে এমনিতেই সেরে উঠবে, এ ধারণা অত্যন্ত বিপজ্জনক বলেই মত ড. রায়ানের! করোনাভাইরাস থেকে সেরে ওঠা ব্যক্তিদের নিয়ে একাধিক সুসংগঠিত গবেষণা ও সমীক্ষা থেকে পাওয়া তথ্য হাতে না পাওয়া পর্যন্ত 'হার্ড ইমিউনিটি'র সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা করা সম্ভব নয় বলে জানান ড. রায়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, এই ধারণা এখনই ঝেড়ে ফেলতে না পারলে করোনা সংক্রমণের গতি আরও বাড়বে, আক্রান্ত হবে আরও লাখ লাখ মানুষ। বাড়বে গোষ্ঠী সংক্রমণের ঘটনাও। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে বিডি প্রতিদিন/কালাম | 4 |
ভোটের দিন শাসক শ্রেণির অন্যায় নির্দেশের কাছে মাঠ পর্যায়ে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসরা অসহায় ছিলেন বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত ইশরাক হোসেন। নির্বাচন পরিবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় গুলশান ইমানুয়েলস হলে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ইশরাক বলেন, 'আমি নগরবাসীকে কথা দিয়েছিলেন, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব। বাসযোগ্য একটা শহর উপহার দেব। কিন্তু শাসক শ্রেণির ভোট চুরি, ভোট কারচুপি, ভয়-ভিতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে রাখাসহ নানা কারণে আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। তবে আগামীতে আবার নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মাঠে আসব। তিনি বলেন, 'আমি দেখেছি আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রিসাইডিং অফিসারদের অনেকেই চেয়েছে সুষ্ঠু নির্বাচন হোক। কিন্ত তারা শাসক শ্রেণির অন্যায় নির্দেশের কাছে সম্পূর্ণ অসহায় ছিল। তারা নিরুপয় হয়ে সরকারের অন্যায় নির্দেশ মেনে চলতে বাধ্য হয়েছে। সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ উপস্থিত আছেন। সংবাদ সম্মেলন পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনে র উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। সংবাদ সম্মেলনে ভোটের দিনকার নানা ধরণের অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানীর অভিযোগের পক্ষে সংগৃহিত তত্ত্ব-উপাত্ত্ব তুলে ধরছেন ইশরাক হোসেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে সব কিছু তুলে ধরছেন তিনি। | 6 |
করোনা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গত বছর ৩৭০০ পাউন্ড বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি একটি প্রকল্প হাতে নিয়েছিল। তবে এই প্রকল্পটিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের একটি প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানিয়েছেন।যুক্তরাজ্য সরকারের পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এই প্রকল্পের জন্য তার অনভিজ্ঞ ডিডো হার্ডিংকে দায়িত্ব দিয়েছেন । যিনি অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়েছেন। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির সংসদ সদস্য মেগ হিলিয়ার বিবিসি রেডিওকে বলেন এটি সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি । এখানে সব করদাতাই ছিল একটি এটিএম মেশিন। করদাতার তহবিলের প্রতি শ্রদ্ধার অভাব সত্যিকারের উদ্বেগের বিষয়,গত বছর করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর যুক্তরাজ্য সরকার গণ পরীক্ষার ব্যবস্থা করেন। তবে এর পরেও করোনার নিয়ন্ত্রণ করতে পারেনি যুক্তরাজ্য। রাশিয়ার পর ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। সংসদ সদস্যদের প্রতিবেদনে বলা হয়েছে যে হার্ডিং এবং সরকার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিদ্যমান নেটওয়ার্কগুলোর পরিবর্তে ব্যয়বহুল বাইরের ঠিকাদারদের ওপর খুব বেশি নির্ভর করেছিল।প্রতিবেদনে আরও বলা হয়, ওই প্রকল্পের আওতায় দেওয়া বিভিন্ন সেবা ছিল অসম এবং করোনার উপসর্গে ভোগা কম লোকই এই প্রকল্পের আওতায় পরীক্ষা করাতে পেরেছেন। প্রতিবেদনের শেষে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকানোই মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের তবে সেটি তা অর্জন করতে পারেনি।তবে যুক্তরাজ্য সরকার করোনা পরীক্ষার এই কর্মসূচির পক্ষ নিয়ে বলেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট করাতে পেয়েছে তারা। | 3 |
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দন্ত চিকিৎসার দুটি কেন্দ্র সিলগালা করা হয়েছে। একই সময়ে দুজনকে মোট দেড় লাখ জরিমানা করা হয়েছে। গতকাল রোববার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব। মাটিরাঙ্গা বাজারের ওষুধের দোকান ও দন্ত চিকিৎসা কেন্দ্রে এ অভিযান চালানো হয়।জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা, নামের আগে দন্ত চিকিৎসক লেখা ও বিএমডিএসের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার কেন্দ্র করায় তাজ মেডিকেল হলের মালিককে এক লাখ এবং 'মাটিরাঙ্গা ডেন্টালের' মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা এবং নিবন্ধন ছাড়া চিকিৎসাকেন্দ্র চালানোর অপরাধে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। | 6 |
অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের না আসার অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তিনি বলেন, ২৪ ঘণ্টায় গতকাল সকাল ৮টা থেকে আজ ৮টা পর্যন্ত ১৯২ জন রোগী রিপোর্ট করেছে। ৮৩ জন রোগীকে আমরা ভর্তি করেছি। ৩৪ জন রোগীকে আমরা আইসিইউতে নিয়েছি। তারমধ্যে ৪ জন মারা গিয়েছেন। এই মুহূর্তে ভর্তি আছে ৭৮ জন। এখন পর্যন্ত ৮০ টি আইসিইউ প্রস্তুত আছে। তিনি আরো বলেন, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তারা যেন এখানে না আসে। আসলে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের সংকট দেখা দিবে। আপনারা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানেই নিন। তবে নতুন আক্রান্তরা সেবা পাবেন। | 6 |
বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। তাই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধে দেশের বাজারে নেতিবাচক কোনো প্রভাব পরবে না বলে মনে করেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন। তিনি বলেন, এরই মধ্যে মিয়ানমার থেকে পেঁয়াজ নিয়ে দুটি জাহাজ বন্দরে ভিড়েছে। এছাড়া তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান। সুতরাং দাম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ার পরদিন সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজের কক্ষে গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলেন সচিব। তিনি বলেন, দেশি ও আমদানি করা পেঁয়াজ মিলিয়ে মজুদ এখন 'সন্তোষজনক' পর্যায়ে রয়েছে। মিয়ানমার থেকে পেঁয়াজ নিয়ে দুটি জাহাজ ইতোমধ্যে বন্দরে ভিড়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, 'অগ্রাধিকার ভিত্তিতে একটি জাহাজের পেঁয়াজ রোববার খালাস হয়েছে। আর একটি জাহাজ আজ খালাস হবে। এছাড়া তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান। আসতে যতটা সময় লাগে।' সচিব বলেন, 'দাম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা পেঁয়াজের দর বাড়ানোর চেষ্টা করছেন, তাদের কোনো যুক্তি এখানে নেই। যারা মজুদ করবেন এবং বাজারকে অস্থির করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই।' দেশে পেঁয়াজের উৎপাদন বছরে ১৭ থেকে ১৯ লাখ টনের মত। চাহিদা পূরণ না হওয়ায় আমদানি করতে হয় ৭ থেকে ১১ লাখ মেট্রিক টন। স্বল্প দূরত্ব ও সহজলভ্যতার কারণে বেশিরভাগটা ভারত থেকে আসে। কিন্তু বৃষ্টি ও বন্যায় এবার পেঁয়াজের ফলন মার খাওয়ায় ভারত সরকার গত ১৩ সেপ্টেম্বর প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮৫০ ডলারে বেঁধে দেয়। ওই খবরে বাংলাদেশে পেঁয়াজের দাম এক লাফে বেড়ে যায় ২০ থেকে ২৫ টাকা। এরপর রোববার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিলে কয়েক ঘণ্টার মধ্যে ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে বেড়ে ১০০ ছাড়িয়ে যায়। সচিব বলেন, 'ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে আমরা বসে নেই। এ নিয়ে সোমবার সকালেও বসেছিলাম।' সচিব জানান, দেশি পেঁয়াজের মজুদ পরিস্থিতি জানতে ১০টি দলকে দশ জেলায় পাঠানো হচ্ছে; এসব জেলা থেকেই বেশিরভাগ পেঁয়াজ আসে। এছাড়া স্থলবন্দরগুলোতেও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন, যাতে দ্রুত পণ্য ছাড় করা হয়। টিসিবিকে ইতোমধ্যে ৩৫টি ট্রাকে করে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, 'আগামীকাল, বা দ্রুতই এর সুফল পাওয়া যাবে বলে আশা করছি। আমাদের মোবাইল কোর্ট রয়েছে। ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়সহ চারটি টিম কাজ করছে, মার্কেট মনিটরিং করছে।' ভবিষ্যতে যাতে পেঁয়াজ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য কৃষি ও অন্যান্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেয়া হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, 'আমাদের ঘাটতি খুব বেশি না। যেহেতু আমরা খাদ্যে স্বয়ঃসম্পূর্ণ হয়েছি, কাজেই পেঁয়াজ, রসুন, আদা নিয়ে দীর্ঘমেয়াদে পদক্ষেপ নিয়েছি। যাতে ভবিষ্যতে আমদানির দিকে তাকিয়ে থাকতে না হয়।' | 0 |
কোকা-কোলা বাংলাদেশের অন্যতম কার্বনেটেড বেভারেজ 'থামস আপ কারেন্ট' সম্প্রতি ভোক্তাদের জন্য 'কারেন্ট খাও, বাইক জেতার সুযোগ পাও' নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এর আওতায় 'থামস আপ কারেন্ট' পান করে ৬০ জন বিজয়ী পাবেন ১৫০ সিসির 'ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ ডিডি' মডেলের মোটরসাইকেল। এ ছাড়া নিশ্চিত ১০ টাকা রিচার্জ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভোক্তাদের সোনালি ক্যাপযুক্ত থামস আপ কারেন্টের ২৫০ এমএল সাইজের পিইটি বোতল কিনতে হবে এবং ৪টি ক্যাপের নিচে লেখা অক্ষর জমিয়ে 'কারেন্ট' (, , , ) শব্দটি মেলাতে হবে। এ ছাড়া প্রতিটি বোতলের ক্যাপের নিচে একটি ইউনিক কোডও দেখতে পাবেন ভোক্তারা। কোডটি একটি নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে পেতে পারেন ১০ টাকার রিচার্জ। ৬০ দিনের এ ক্যাম্পেইন চলবে আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। ক্যাম্পেইনটি সম্পর্কে কোকা-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অজয় বাতিজা বলেন, '১০ মাস আগে আমরা থামস আপ কারেন্ট বাজারে এনেছিলাম এবং পানীয় ব্র্যান্ডটি ইতিমধ্যেই তরুণদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ভোক্তাদের এই উচ্ছ্বাস বাড়াতে নতুন ক্যাম্পেইন চালু করা হচ্ছে।' | 0 |
গতকাল সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছিল দ্য অ্যানুয়াল হ্যালো অ্যাওয়ার্ডস ২০২২। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের তারকারা। বলিউড অভিনেত্রী রেখা থেকে অনন্যা পাণ্ডে, অনেকেই হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। পুরুষদের মধ্যে অক্ষয় কুমার থেকে সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেককেই দেখা গেছে। অনুষ্ঠানে ঝলমলে পোশাকে তাদের উপস্থিতি রঙিন করে তুলেছিল এ আয়োজন। অনুষ্ঠানে যাওয়ার আগে অনেক তারকাই ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। | 2 |
ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামেতালাকের কারণ জানতে চাওয়ায় স্বামীর হাতে নির্মম খুনের শিকার হয়েছেস্ত্রী। এ ঘটনায় গ্রেফতার স্বামীতানজিল হাওলাদারকে (২৬) বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে,গত ১৩ অক্টোবর বেরমহল গ্রামে স্বামীর বাড়ির পাশের একটি ডোবা থেকে গৃহবধূ পারভীন আক্তারের (২৪) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সেদিন থেকেই পারভীনের স্বামী তানজিল হাওলাদার পলাতক ছিল। পরদিন ১৪ নভেম্বর ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের ১৮ দিন পর গত মঙ্গলবার পারভীন হত্যার মূল আসামি স্বামী তানজিল হাওলাদারকে ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি। বৃহস্পতিবার রাত ৯টায় প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফ হাওলাদারের ছেলে তানজিল হাওলাদার। তিনি চলতি বছরের ১২ অক্টোবর রাত সাড়ে ১০টায় স্ত্রী পারভীন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোপন করে ঢাকায় পালিয়ে যান। পরিকল্পিতভাবে স্ত্রী হত্যার কথা স্বীকার করে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহদাৎ হোসেনসহ ঝালকাঠির সিআইডি টিম ঢাকা সিআইডি টিমের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ১৮ দিনের মধ্যে তানজিলকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় বলেও জানান তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সিআইডির উপ-পরিদর্শক মো. শাহদাৎ হোসেন জানান, আড়াই বছর আগে চাঁদপুর সদর উপজেলার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভীন আক্তারের সঙ্গে তানজিল হাওলাদারের বিয়ে হয়। তাদের সংসারে ১ বছর ৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত এক বছর ধরে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল পারভীনের। জানা যায়, পারভীনের স্বামী তানজিল হাওলাদার এবং শাশুড়ি সুলতানা বেগম প্রায়ই তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতো এবং বাড়ি থেকে বের করে দিতো। গত ৯ অক্টোবর পারভীন শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে ঢাকায় তার মায়ের কাছে চলে যায়। এরপর পারভীন জানতে পারেন যে, তার স্বামী তাকে তালাক দিয়েছেন। এ ঘটনার সত্যতা যাচাই করার জন্য সে ঝালকাঠি এসে স্বামীর বাড়ির পাশের একটি বাড়িতে ওঠেন। এরপর ১৩ অক্টোবর রাতে পারভীনের ফোনে কল দিয়ে তাকে বাইরে যেতে বলেন তানজিল। সে সময় বাড়ির পাশের খালি জায়গায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভীনকে গলাটিপে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে পালিয়ে যায় তানজিল। বিডি প্রতিদিন/এমআই | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ওসি বলেন, অভিযোগটি সাইবার ক্রাইম ও রাজনৈতিক হওয়ায় আমরা এটি সাইবার ক্রাইম ইউনিটে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগ সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান বলেছেন, দেশের সর্ব প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে ডা. মুরাদ উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্রহননের অপচেষ্টা করে বলেছেন, ''তারা রাতে নিজের হলে অবস্থান না করে বিভিন্ন পাঁচতারকা হোটেলে রাত্রিযাপন করেন''। এই বাক্য দ্বারা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন। আমরা মনে করি, যে কোনো বিদ্যাপীঠই পবিত্র স্থান। একজন নাগরিকের চারিত্রিক বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে একটি সীমারেখা রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব। অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুটি মন্তব্যের মাধ্যমে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং বিদ্যাপীঠসমূহের প্রতি তীব্র অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মধ্যযুগীয় কায়দায় ঘৃণার রাজনীতি করার অপপ্রয়াস দেখিয়েছেন। অন্যদিকে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারমূলক বক্তব্য দিয়ে তাদের চরিত্র হননের অপচেষ্টা করে নারীর রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরোধিতা প্রকাশ করেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীদের পক্ষ থেকে নাগরিক ও রাজনৈতিক মূল্যবোধবিরোধী এই ন্যক্কারজনক বক্তব্যকে সামাজিকভাবে মান ক্ষুণ্ন বলে মনে করছি। | 6 |
বাদী জাহাঁপনাদের কাট্য বা অকাট্য কোনো যুক্তিই ছিল না। তাই আদালত জাহা আলম ওরফে জাহালমের জামিন দিয়েছেন। আদালত জানেন, টালবাহানা কিংবা ফন্দি-ফিকিরের জালে আদালতের রায় বাস্তবায়িত হতে 'টাইম' লাগে। আদালতের হয়তো মনে ছিল সাতক্ষীরার জবেদ আলীর কথা। উচ্চ আদালত থেকে তাঁর মুক্তির নির্দেশ কার্যকর করতে ১৩ বছরের বেশি সময় লেগেছিল। ২০০৩ সালের ১৯ মার্চ উচ্চ আদালত তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আর তিনি মুক্তি পান ২০১৬ সালের ৩ মার্চ। কাশিমপুরে যাতে সাতক্ষীরা চর্চা ভর না করে, সে জন্য আদালত এবার রায়ের সঙ্গে সঙ্গে তাগিদও দিয়েছিলেন কালক্ষেপণ না করার। সেই তাগিদের জোরেই হোক আর মিডিয়ার নজরদারির কুদরতেই হোক, চব্বিশ ঘণ্টার মধ্যেই তাঁর মুক্তি ঘটেছে।জাহালম ভাগ্যবান, তাঁকে প্রিন্ট মিডিয়া দেখতে পেয়েছিল। বলে রাখা ভালো, প্রায় এক বছর আগে, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম এই অবিচারের তথ্য প্রচার করে একটি বেসরকারি টিভি চ্যানেল তাদের অপরাধ অনুসন্ধানীমূলক এক ঈষৎ জনপ্রিয় ও নিয়মিত অনুষ্ঠানে। মূলত, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে একটি প্রতারক চক্র কীভাবে ১৮ কোটি টাকা আত্মসাৎ করেছে, তারই নানা দিক উঠে এসেছিল সেই অনুসন্ধানী প্রতিবেদনে। সেখানে পরিষ্কার করেই দেখানো হয়, কীভাবে জালিয়াত চক্র সালেকের তরুণ বয়সের ছবির সঙ্গে জাহালমের ছবির মিল দেখিয়ে তাঁকে জেলে পাঠায়। দেশের সচেতন মানুষ সবাই যে মন দিয়ে টিভি দেখে না, সেটা আরেকবার প্রমাণিত হলো। দেখলে এই নাটকীয় মুক্তির দৃশ্য কমপক্ষে ১১ মাস আগে আমরা দেখতে পেতাম। আর জাহালমের শিশুকন্যা চাঁদনী তার আকাশের চাঁদ বাবাকে কাছে পেত অনেক আগেই। চাঁদনীকে কারামুক্ত বাবা জাহালমের কোলে দেখে বঙ্গবন্ধুর ডায়েরিতে লেখা, 'হাচিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না' ('অসমাপ্ত আত্মজীবনী', পৃষ্ঠা ১৪৬) বাক্যটিই যেন বারবার মনে পড়ে যায়। টিভির তাকত বেশি, না কাগজের হেকমত বেশি, সেই বাহাসের জন্য এই লেখা নয়। গত বছর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে জাহালমের দুর্ভাগ্যের কথা প্রচারিত হয়। দুদকের লোকজন গত বছরই নিশ্চয় সেটা দেখেছিলেন। তখন তাঁরা ভুল স্বীকার করলেন না কেন? তথ্য মন্ত্রণালয়সহ অন্য যাঁরা সম্প্রচারিত সব অনুষ্ঠান মনিটর করেন, তাঁদের নজরের জালেও বিষয়টি আটকা না পড়ার কোনো কারণ নেই। তাঁরা যদি তখন সক্রিয় হতেন, তবে জাহালম আরও এক বছর আগেই মুক্ত হতেন। তাঁরা কেন তা করেননি, সেটাই কোটি টাকার প্রশ্ন? এসব প্রশ্ন জিগানোর অধিকার যাঁদের আছে, তাঁরা নিশ্চয় সময়মতো সে খাতা খুলবেন। আমাদের প্রশ্ন, বাকি সব জেল ভালো করে খুঁজে দেখা হয়েছে কি না, আর কোথাও কোনো জাহালম ভুল ঘানি টানছেন না তো? স্বচ্ছতায় বিশ্বাসী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি ড. জামান বলেছেন, 'আমরা বিশ্বাস করতে চাই, জাহালমের মতো আর কেউ এভাবে বিনা বিচারে কারভোগ করছেন না এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।' তাঁর আশা সত্যি হলে খুশির চাঁদ উঠবে দেশের আকাশে। কিন্তু দুঃখের বিষয়, অভিজ্ঞতা অন্য কথা বলে। এই তো সেদিন (২০১৬ সালে) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকার বাসিন্দা ফজলু মিয়াকে বিনা অপরাধে ২৩ বছর আটক রাখার পর আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয়। ১৯৯৩ সালে সিলেট শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে ফজলুকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। তারপর কেউ কিছু জানে না। অন্য একটি ঘটনায় সিপন নামের এক নিরপরাধ ব্যক্তির ১৬ বছর কারাবাসের বিষয়টি গণমাধ্যমের নজরে এলে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট সিপনকে হাজির করার নির্দেশ দেন। ২০১৭ সালে আদালত তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়ার সময় বলেছিলেন, একটি মামলায় একজন আসামির ১৬ বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক থাকা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। বিচার বিভাগও এই লজ্জা এড়াতে পারে না। মামলাটি দ্রুত নিষ্পত্তি হলে সিপনকে এত দিন কারাগারে থাকতে হতো না। মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ার দায় বিচার বিভাগ, তদন্তকারী কর্মকর্তা ও পিপিও এড়াতে পারেন না। জাহালমের মুক্তির সময় আদালত প্রায় একই কথা বলেছেন। চেহারার সঙ্গে মিল, নামের সঙ্গে মিল, এমনকি কোনো কিছুতেই মিল না থাকলেও জেলে পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে থাকার উদাহরণ আর তালিকার ফিরিস্তি দিতে গেলে শত খণ্ডেও তা শেষ হওয়ার নয়। বিনা দোষে পাঁচ বছর কারাবাসের পর ২০১২ সালে জাকির হোসেনকে হাইকোর্টে তলব, নয় বছর বিনা বিচারে আটক থাকার পর কুমিল্লার চৌদ্দগ্রামের সালেহ আহমদ কালুর জামিনের নির্দেশ, খুলনার রওশন মণ্ডল, সাতক্ষীরার নজরুল ইসলাম কিংবা মানিকগঞ্জের শুকুর আলীর কথা কি আমরা ভুলে গাছি? আইনের মারপ্যাঁচে শুকুর আলী কি এখনো শুয়ে আছেন কোনো এক কনডেম সেলের কোনাকাঞ্চিতে? এঁদের কথা আমরা জেনেছি হয় কোনো সাহসী কর্মঠ সংবাদকর্মীর নিরলস পরিশ্রম অথবা কোনো মানবাধিকারকর্মীর অনুশীলনের মাধ্যমে। এসবই বিকল্প মাধ্যম। ভুল করে, ষড়যন্ত্র বা কারসাজির মাধ্যমে নিরপরাধ মানুষকে আটকে রাখার তথ্য বা ভুল প্রক্রিয়ায় মামলা চালিয়ে হয়রানি করার কাহিনি আদালত বা প্রশাসনের কাছে তুলে ধরার আইনসিদ্ধ নিয়মিত উপায় কোথায়? তা না থাকায় অনেকেই-বিশেষ করে যাঁদের টাকাপয়সা নেই-নানা ষড়যন্ত্রের সহজ শিকারে পরিণত হয়ে বিনা কারণে জেল-হাজতে আটকে থাকছে, আবার কখনো একজনের বদলে শাস্তির মুখোমুখি হচ্ছে অন্যজন। ভুল, ষড়যন্ত্র বা কারসাজি মাধ্যমে নিরপরাধ মানুষকে যে জেলের ঘানিতে টেনে আনার মানুষের অভাব হবে না, সেটা আন্দাজ করেই ১৮৯৪ সালে প্রণীত কারাবিধি বা জেল কোডে নিয়মিত কারা পরিদর্শনের বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ছাড়াও প্রতিটি কেন্দ্র, জেলা ও সাবসিডিয়ারি জেলে বেসরকারি ব্যক্তিদের নিয়ে একটি কারা পরিদর্শন দল গঠনের নির্দেশ দেওয়া আছে কারা বিধিতে। বিধি অনুযায়ী (জেল কোড-আর ৫৭) প্রতিটি কেন্দ্রীয় কারাগারে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করেন-এমন সমাজসচেতন নাগরিকদের মধ্য থেকে চারজন নারী ও ছয়জন পুরুষ এবং জেলা কারাগারে দুজন নারী ও তিনজন পুরুষ আর সাবসিডিয়ারি জেলের জন্য একজন নারী আর দুজন পুরুষকে জেল পরিদর্শক মনোনীত করার বিধান আছে। রাজনীতি সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জেল পরিদর্শকের দায়িত্ব না দেওয়ার রেওয়াজ আবার চালু করে সমাজসচেতন ব্যক্তিদের নিয়ে জেল পরিদর্শকদের কর্মকাণ্ডকে বেগবান করলে জাহালমদের ঘটনার পুনরাবৃত্তি কমবে। পদাধিকার বলে সংশ্লিষ্ট বিচারক ও বিচারপতিরা নিয়মিত জেল পরিদর্শনের এখতিয়ার রাখেন। সাবেক একজন প্রধান বিচারপতির কাশিমপুর জেল পরিদর্শনের বয়ান দিয়ে এ লেখার ইতি টানব। একটি খুনের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হলে কপাল পোড়ে বাবুলের। ডেমরা থানার মামলা নম্বর-১৫৩(১২)৯৮। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর কেটে যায় ১৭টি বছর। ২০১৬ সালে তিনি সুযোগ পান একজন জেল পরিদর্শকের সঙ্গে কথা বলার। তিনি ছিলেন একজন প্রধান বিচারপতি। তাঁকে বাবুল আদ্যোপান্ত খুলে বলেন। প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। শেষ পর্যন্ত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত বাবুলকে নির্দোষ হিসেবে খালাস দেন। এ বিষয়ে সে সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছিলেন, পুলিশ এ রকম মামলা দিয়ে মানুষকে বিপদে ফেলে। গরিব মানুষ তদবির করতে পারে না। আসল অপরাধীরা পার পেয়ে যায়। জেলখানা যাঁদের নিয়মিত পরিদর্শন করার কথা, তাঁদের প্রত্যেকেরই অবহেলা রয়েছে। নইলে ১৭ বছর একজন বিনা অপরাধে আটক থাকতে পারেন না। আমাদের সংবিধানিক কাঠামো আর ব্যবস্থাগুলোকে রাজনীতির বাইরে রেখে বিধানমোতাবেক চলতে দিলে ভারসাম্য রক্ষার পথ থাকবে, আইনের অপপ্রয়োগ কমবে আর আইনপ্রয়োগকারীদের পা পিছলানোর দরজাটাও ছোট হবে। গওহার নঈম ওয়ারা: লেখক, গবেষক আরও পড়ুন:'স্যার, আমি জাহালম, সালেক না' | 8 |
ভারতের তুখোড় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। অনেক দিন থেকেই তাঁর বায়োপিকের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি জানালেন, নিজের চরিত্রে আমির খানকে চান তিনি।বলিউডে ক্রীড়া ব্যক্তিত্বদের রুপালি পর্দায় তুলে ধরার জোয়ার এসেছে। মহেন্দ্র সিং ধোনি, আজহার থেকে মেরি কম, মিলখা সিং-বলিউডে এই ঘরানার ছবি কম তৈরি হয়নি। ঘোষণা হয়েছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। তালিকায় আছেন ঝুলন গোস্বামী, মিতালি রাজও। এর মধ্যেই কলকাতায় এসে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। সেখানে শুরু হয়েছে দাবা প্রতিযোগিতা। মেন্টর হিসেবে অংশ নিয়েছেন আনন্দ। নিউজ এইটিনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'বায়োপিক নিয়ে আমার সম্মতি জানিয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও কয়েকবার আলোচনা হয়েছে। শিগগির চিত্রনাট্য লেখা শুরু হবে। তবে করোনার কারণে কাজ কিছুটা আটকে আছে। তবে বায়োপিক হচ্ছে এটা বলতে পারি।' এ সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, নিজের জীবনীচিত্রে পর্দায় কাকে দেখতে চান? তিনি বলেন, 'আমার ভূমিকায় সিনেমায় কে অভিনয় করবেন বলতে পারব না। তবে ব্যক্তিগতভাবে বলব, আমির খান পর্দায় বিশ্বনাথন আনন্দ হলে ভালো লাগবে। আমার মনে হয়, আমার সঙ্গে আমির খানের অনেকটাই মিল আছে।' এর আগে গত জুন মাসে অনলাইনে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আমির ও বিশ্বনাথন আনন্দ। সেখানে আমিরকে একজন প্রশ্ন করেছিলেন, আনন্দের বায়োপিকে তিনি অভিনয়ের প্রস্তাব পেলে রাজি হবেন কি না। আমির বলেছিলেন, 'এটা কোনো প্রশ্ন হলো? তাঁর চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য শুধু সম্মানের নয়, দারুণ এক ব্যাপার। আনন্দ কেমন করে চিন্তাভাবনা করে বা কীভাবে নিজেকে প্রস্তুত রাখেন, এসব জানতে পারাও একটা বিরাট ব্যাপার।' একজন দাবায় পারফেকশনিস্ট, আরেকজন অভিনয়ে। বায়োপিকের ব্যাপারেও দুজনের মত এক। এখন শুধু প্রযোজক আর পরিচালকের মত জানতে পারলেই কেল্লাফতে। ছবির পরিচালক হিসেবে থাকার কথা আনন্দ এল রাইয়ের। করোনায় সংকটে ছিল দাবা কমিউনিটির মানুষ। তাঁদের সহযোগিতার জন্য তহবিল গঠন করা হয়েছিল। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের সঙ্গে চেজ ডটকম এ উদ্যোগ নিয়েছিল। 'চেকমেট কোভিড' নামের এ ইভেন্টে বেশ কজন বলিউড তারকা ভারতের গ্র্যান্ডমাস্টার ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে লড়েছেন। এর মধ্যে ছিলেন আমির খানও। | 2 |
মুন্সীগঞ্জে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে অন্তত ছয় শ্রমিক মারা গেছেন।বুধবার সকাল ১০টার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আগুনের এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিন শ্রমিকের নাম পাওয়া গেছে। তারা হলেন, নাজমুল (২০), ইসরাত (১৮) ও নাজমা (১৯)।আগুন নিয়ন্ত্রণ আসার পর জেলা প্রশাসক সায়লা ফারজানা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেন- সমকালমুক্তারপুর নৌফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকালে ওই টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে ৪র্থ তলা থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে।তিনি আরও জানান, মিলে ভিতরে আরও মরদেহ থাকতে পারে।এদিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ওই মিলের মালিকসহ চার জনকে আটক করে পুলিশে দেন।কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
| 6 |
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবাহিত আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩০ জানুয়ারির মধ্যে হলের সিট না ছাড়লে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করা হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন নোটিশে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। গত ১১ ডিসেম্বর হলের বোর্ডে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, 'হলের নিয়ম অনুযায়ী বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হলো।' কোনো ছাত্রী বিবাহিত থাকলে অবিলম্বে হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। অন্যথায় সিট তো ছাড়তেই হবে; সাথে গুণতে হবে জরিমানা। কর্তৃপক্ষের এমন নোটিশে আকাশ ভেঙে পড়েছে অনেক শিক্ষার্থীর মাথায়। এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না তারা। তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা জানান, বিবাহিত-অবিবাহিত সবারই হলে থাকার অধিকার রয়েছে। হলে অনেক বিবাহিত শিক্ষার্থী রয়েছেন। এ ধরনের আইন অবিলম্বে বাতিল করা উচিৎ। হলের আবাসিক ছাত্রী জান্নাতুল ফেরদৌস জানান, অনেক মেয়েই আছেন যাদের পড়াশোনা চলাকালেই বিয়ে হয়। বিয়ে হলেও তারা হলে থেকেই নিয়মিত লেখাপড়া চালিয়ে যান। এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ায় বিবাহিত ছাত্রীদের লেখাপড়ায় সমস্যা হবে। হলে নিরাপদে কম খরচে থেকে লেখাপড়া চালিয়ে যাওয়া যায়। কিন্তু বাইরে থাকতে খরচ যেমন বেশি, নিরাপত্তাটাও অনেক কম। তাই বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার সিদ্ধান্তটি আরেকবার ভেবে দেখা প্রয়োজন। অন্যদিকে হল কর্তৃপক্ষ জানিয়েছে, হলে সিটের জন্য এবার অনেক বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। অনেকেই সিট বরাদ্দ নিয়ে হলে নিয়মিত থাকছেন না। সিটটি ফাঁকা পড়ে থাকে। আবার কেউ সিটে অতিথিদের উঠিয়ে দিয়ে রেখেছেন। তাই তাদের সিট বরাদ্দ বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে নতুন এবং সিট বঞ্চিতরা সিট পাবেন। বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট রোকসানা হক রিমি জানান, নিয়মটি নতুন করে বা হঠাৎ করে আসেনি। হল প্রতিষ্ঠার সময় থেকেই এ নিয়ম রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করেই এখানে এ নিয়ম করা হয়েছে। | 6 |
ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ! এটাই তো বাংলাদেশ। একজনের বিপদে চিরকাল দশজন এগিয়ে এসেছে। সেই দেশে মানুষ এত নির্বিকার হয়ে গেল কীভাবে? আমরা তো আমাদের ছাত্রাবস্থাতেই মানুষকে কত সক্রিয়-সংবেদনশীল আর মানবদরদির ভূমিকায় দেখেছি। ১৯৮৮ সালে বন্যা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আমরা দিনরাত ব্যস্ত ছিলাম রুটি বানাতে, স্যালাইনের প্যাকেট তৈরিতে। জাতীয় কবিতা পরিষদের হয়ে চাঁদা তুলেছি, ত্রাণ তহবিল গঠন করে নৌকা নিয়ে চলে গেছি বন্যা উপদ্রুত এলাকায়, মানুষের হাতে কিছু একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 'আমার যেটুকু সাধ্য করিব তা আমি'-এই ছিল প্রত্যেকের ব্রত এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে একত্র করার আয়োজন ছিল। ফয়েজ আহমদ ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা, তাঁর নেতৃত্বে অহোরাত্র পরিশ্রম করতেন সংস্কৃতিকর্মীরা। ছাত্রসংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো সাধ্যমতো ঝাঁপিয়ে পড়েছিল। মনে আছে, জগন্নাথ হলের হলরুমের ছাদ ধসে যাওয়ার সময়কার কথা, সারা ঢাকা শহরের মানুষ ছুটে এসেছিল উদ্ধারকাজে অংশ নিতে। কিন্তু বাংলাদেশে আজ কী হলো যে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না! দেশের অনেক এলাকায় বড় বন্যা হয়ে গেল, অনেক জায়গায় পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগের সীমা নেই। কৃষির ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। কিন্তু ঢাকা শহরের মানুষের নিরাপদ তন্দ্রা টলল না। ফেসবুকে কুড়িগ্রামের বন্ধুরা, গাইবান্ধার বন্ধুরা একাকী রোদন করে যাচ্ছেন। সাংস্কৃতিক সংগঠনগুলো তো আজও আছে। শিক্ষালয়গুলোতে ছেলেমেয়েরা গিজগিজ করছে। ছাত্রসংগঠনগুলোও আছে তো। রাজনৈতিক সংগঠন আছে। এনজিও আছে। কিন্তু দৃশ্যমান সম্মিলিত উদ্যোগ-আয়োজন নেই। আছে বিচ্ছিন্ন চেষ্টা। 'বন্যাকবলিত মানুষের পাশে লেখক সমাজ' নাম দিয়ে লেখকেরা একটা উদ্যোগ নিয়েছেন। তাঁরা কয়েক লাখ টাকা নিজেরা চাঁদা দিয়ে পৌঁছে দিয়েছেন কুড়িগ্রামের বন্যার্ত মানুষের দুয়ারে দুয়ারে। কিন্তু বড় রাজনৈতিক সংগঠন, ছাত্রসংগঠন, সাংস্কৃতিক সংগঠনের কোনো স্বতঃপ্রণোদিত বড় উদ্যোগ অন্তত আমার চোখে পড়েনি। এই ধরনের উদ্যোগে বন্যার্ত মানুষের সব সমস্যার সমাধান হয়, তা বলি না। কিন্তু মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই দৃশ্যে মনে হয়, আশা আছে। মানবিকতা শেষ হয়ে যায়নি। একজনের দেখাদেখি আরেকজন এগিয়ে আসে। যথাযথ কর্তৃপক্ষেরও টনক নড়ে। তারা তাদের কর্তব্য সম্পর্কে আরেকটু বেশি সচেতন হয়। ডেঙ্গু জ্বরের প্রকোপে রাজধানী কুপিত। এখন সারা দেশে ডেঙ্গু রোগী আছে, অনেক জেলাতেই এডিস মশার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। একটা এলাকায় যদি ডেঙ্গু রোগী থাকে, কিন্তু এডিস মশা না থাকে, সেখানে ডেঙ্গু রোগ ছড়াবে না। একটা জায়গায় যদি এডিস মশা থাকে, কিন্তু কোনো ডেঙ্গু রোগী না থাকে, তাহলেও এই রোগের বিস্তার ঘটবে না। কিন্তু যেখানে ডেঙ্গু রোগীও আছে, এডিস মশাও আছে, সেখানে এই রোগের বিস্তার রোধ করা খুবই কঠিন। আমরা তো ডেঙ্গু রোগী নির্মূল করতে পারব না, এডিস মশা নির্মূল করতে হবে। রাস্তায় ফগমেশিনের ধোঁয়া ছড়িয়ে এডিস মশা নির্মূল করা কঠিন। আর ওষুধে যদি ভেজাল থাকে বা মশা যদি ওই ওষুধ সহ্য করার ক্ষমতা অর্জন করে থাকে, তাহলে ওষুধ দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। এডিস মশা নির্মূলের কাজটা তাই গৃহবাসীকেই করতে হবে। নিজেদের ঘরে ফুলদানির পানি, ফ্রিজের পেছনের পানি, টবের নিচের পানি আমরা পরিষ্কার করছি তো! ছাদে, বাড়ির পেছনে, দুই বাড়ির ফাঁকে কোথাও পানি জমছে না তো! ফেলে রাখা টায়ারে, ডাবের খোসায়, পাত্রে পানি জমে থাকছে না তো! এটা দেখার কাজ নাগরিকদের। একটা ডাকের মতো ডাক দিলে নাগরিকেরা এটা করবেন না? কিন্তু সেই আহ্বান কেউ দিলেন না। যাঁরা দেন, তাঁদের কথা কেউ শোনে না। বিকল্প হলো, ভ্রাম্যমাণ আদালত নামিয়ে সাজা দেওয়া। এটা শুরু হয়েছে। এই কার্যক্রম আরও জোরদার করা হোক। প্রচার করুন বেশি বেশি করে। স্বেচ্ছায় যদি আমরা এগিয়ে না আসি, তাহলে শাস্তির ভয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে বাধ্য করা হোক। দুশ্চিন্তার কথা হলো, সারা দেশে এডিস এবং ডেঙ্গু ছড়ালে মহামারি হয়ে যাবে। তার আগেই এই রোগ নির্মূল করতে হবে। জেলায় জেলায় এডিস মশাবিরোধী অভিযান শুরু করতে হবে। তাতে অবশ্যই সম্পৃক্ত করতে হবে জনগণকে। কিন্তু জনগণকে তো উদ্বুদ্ধ করা যাচ্ছে না। কেন এমনটা হলো? আওয়ামী লীগের নেতা মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম আমাকে এক ঘরোয়া আড্ডায় বলেছিলেন, 'বিরোধী দলের মিছিলে লোক হয় না কেন, জানেন? কারণ, দেশ মধ্যম আয়ের দেশ হয়ে গেছে। প্রত্যেক মানুষের সম্পদ হয়েছে, সন্তানের জন্য ভবিষ্যতের একটা ভাবনা তৈরি হয়েছে। রাস্তায় মিছিল করে জীবন দেওয়ার মতো লোক আর পাবেন না।' সেই কথাটা আমার বারবার মনে পড়ে। কিন্তু নিজের সন্তান যখন ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে, তখন মানুষ তাকে রক্ষা করতে সামান্য কিছু কাজ করতে এগিয়ে আসবে না? দেশটার হলোটা কী? এখানে মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প 'ছিনিয়ে খায়নি কেন'। পঞ্চাশের মন্বন্তরে মানুষ রাস্তায় অনাহারে মারা গেছে, কিন্তু হোটেলে সাজানো খাবার ছিনিয়ে খায়নি। কেন? ওই গল্পে বলা হয়েছে, কারণ ছিনিয়ে খাওয়ার জন্য যতখানি শারীরিক বল দরকার ছিল, মানুষের তা-ও ছিল না। না খেতে খেতে তারা সেই উদ্যম-আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছিল। বাংলাদেশের তরুণদের মধ্যে সাড়া নেই দেখে আমি ভাবি, আমাদের সব উদ্যম কি শুষে নেওয়া হয়েছে! আমরা কি প্রতিবাদ করার শক্তি ও বোধও হারিয়ে ফেলেছি? একটা সহজ হিসাব আপনাদের দিই। ২০১৮ সালের নভেম্বরেও সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, এক বছরে কাজের সন্ধানে বিদেশে গেছে ১০ লাখের বেশি লোক। এ দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ বাড়ে; তাদের মধ্যে ১০ লাখ যদি বিদেশে চলে যায়, তাহলে ধরে নেওয়া যায় প্রায় সব পুরুষই বিদেশে চলে যাচ্ছে। আর যারা আছে, তারাও বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত। আরেক হিসাবে বলা হচ্ছে, প্রতিবছর বিদেশে উচ্চশিক্ষা নিতে যায় ৬০ হাজার শিক্ষার্থী। আর আজকের তরুণেরা বড় বেশি ক্যারিয়ার-মগ্ন। বইমেলায় গল্প-উপন্যাস-কবিতার বইয়ের চেয়ে বেশি বিক্রি হয় ক্যারিয়ার গঠনের বই। জরিপে বলা হচ্ছে, এ দেশের বেশির ভাগ তরুণ বিদেশে চলে যেতে চায়। দেশ পরিচালনার কার্যক্রমে তরুণদের অংশগ্রহণের, মতামতের প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই। পরপর দুটো নির্বাচন প্রায় একপক্ষীয় হওয়ার ফলেও জনগণ নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। আবার মানুষের সামনে কোনো বিকল্পও নেই। সবটা মিলিয়ে নাগরিকদের মধ্যে হতাশা, নিষ্ক্রিয়তা। এটা ভালো লক্ষণ নয়। তবু আশা আছে। আমার বাসায় এসেছিল সাতজন ছাত্রছাত্রী। তারা পড়ে ঢাকার সানিডেল স্কুলে একাদশ শ্রেণিতে। অর্পা, অর্থী, নাফিজ, নাজিফ, আয়েশা, মাইসুন, রাহদ্বীন। তারা একটা সংগঠন করেছে-ইচ্ছেঘুড়ি। তারা ধানমন্ডির ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী, বোঝানোর চেষ্টা করছে মানুষকে। আমাকেও বোঝাল। আমাদের গৃহকর্মীকে বোঝাল। এদের মধ্যে অর্থী আবার আমার বই ক্ষুধা এবং ভালোবাসার গল্প পড়েছে। তারা উদ্বিগ্ন, মঙ্গাপ্রবণ এলাকায় কী করে মানুষের ভাগ্য বদলানো যায়। গরিব মানুষকে কীভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায়। এদের এই বেদনাটুকু খাঁটি। আমি আবারও আশায় বুক বাঁধলাম। কিন্তু আমি জানি, এই ছেলেমেয়েরা বিদেশে চলে যাবে। এবং আমি জানি, কিশোর-তরুণদের বেদনাগুলোকে কঠোরভাবে দমন করা হবে। যেমনটা করা হয়েছে নিকট অতীতে। নিজের কবিতা নিজেকে শোনাব?-মানুষের জাগরণে আস্থাহীন হয়ো না মানুষ। মানুষ জাগবে ফের। আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক | 8 |
ভারত ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (২১ অক্টোবর) সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাতে চাননি সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান। বুধবার বিকালে কমিটির বৈঠক শুরু হলে প্রথমে এজেন্ডাভুক্ত সাধারণ আলোচনা হয়। এরপর কেবল কমিটির সদস্যদের অংশগ্রহণে ক্লোজডোর বৈঠক হয়। প্রসঙ্গত, কমিটি এর আগের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আকস্মিক সফর নিয়ে প্রশ্ন তোলেন। ওই বৈঠকেই ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ক্লোজডোর বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল। এ বিষয়ে কমিটির সভাপতি ফারুক খান গণমাধ্যমকে জানান, যেহেতু চীনসহ প্রতিবেশী দেশগুলোর বিষয়ে সম্পর্ক-এটা আমাদের রুদ্ধদ্বার বৈঠক ছিল, তাই এটার সিদ্ধান্ত বা সুপারিশের বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতে চাই না। আমরা ভারত-চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। বলতে পারেন আমাদের আলোচনায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে। এদিকে বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লাখ নারীকর্মী কর্মরত আছেন উল্লেখ করে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে নারীকর্মীদের দেশে ফিরিয়ে আনার দাবি যেনো না আসে, সেই পরামর্শও দেওয়া হয়। ফারুক খান বলেন, আমাদের অনেক নারীকর্মী এখন প্রবাসে রয়েছেন। তাদের নিয়ে নানা সময়ে নানা কথা শুনতে হয়েছে। আমরা এজন্য পরারাষ্ট্র মন্ত্রণালয়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে বলেছি। সবসময় সজাগ থাকতে বলেছি। | 6 |
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। শনিবার বেলা ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
ভারতের কৃষক আন্দোলনের পক্ষে মন্তব্য করেছিলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে সমালোচনায় পড়তে হয় তাকে। ভারতের বিবৃতি এবং কানাডার হাইকমিশনারকে তলব পর্যন্ত করা হয়েছে। এরপরও নিজের অবস্থানে অনড় ট্রুডো। কৃষক আন্দোলনের পক্ষেই আছেন তিনি। শুক্রবার তিনি জানিয়েছেন, 'কানাডা সারা পৃথিবীজুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে এবং থাকবে। আমরা খুশি যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।' অবশ্য এবারের বক্তব্যে নরম সুরে বলেছেন তিনি। হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষি আন্দোলন নিয়ে সমর্থন জানালেও এবার অবস্থান নরম করার চেষ্টা করেছেন তিনি। 'শান্তিপূর্ণ বিক্ষোভের' পক্ষে কানাডা উল্লেখ করেছেন ট্রুডো। ভারতে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত তিনটি বিতর্কিত বিল পাস হয়। এরপর থেকে তা বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। এর মধ্যে ট্রুডো আর তার ক্যাবিনেটের কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বৃহস্পতিবার ভারতের জারি করা একটি বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুদেশের সম্পর্ক নষ্ট হওয়ার কথা ভারত বললেও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরলেন না ট্রুডো। | 3 |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি পাঁচ পদে মোট ছয়জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)পদের সংখ্যা: ১টিআবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।বয়স: সর্বোচ্চ ৩০ বছর।পদের নাম: সহকারী প্রোগ্রামারপদের সংখ্যা: ২টিআবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/আইসিটি বিষয়ে বিএসসি থাকতে হবে।বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।বয়স: সর্বোচ্চ ৩০ বছর।পদের নাম: লিগ্যাল অফিসারপদের সংখ্যা: ১টিআবেদনের যোগ্যতা: আইন বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তরসহ এলএলবি ডিগ্রি থাকতে হবে।বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।বয়স: সর্বোচ্চ ৩০ বছর।পদের নাম: নেটওয়ার্ক টেকনিশিয়ানপদের সংখ্যা: ১টিআবেদনের যোগ্যতা: এইচএসসি অথবা সমমানসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)।বয়স: সর্বোচ্চ ৩০ বছর।পদের নাম: হার্ডওয়্যার টেকনিশিয়ানপদের সংখ্যা: ১টিআবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমানসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)।যেভাবে আবেদন করবেন:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদন ফরম পূরণের পর ডাকযোগে বিইউপির অফিসে আগামী ১৮ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন:রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬।আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর, ২০২১ পর্যন্ত। | 1 |
বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মহামারির বাস্তবতায় এ উৎসব অনুষ্ঠিত হবে অনলাইনে। সেপ্টেম্বরের ১০ থেকে ১৯ তারিখ অনলাইনে বসবে উৎসবের ৪৫তম আসর। যদিও টরন্টোতে স্বল্প পরিসরের আয়োজনে সব রকম সাবধানতা মেনে কিছু ছবির প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হবে। এ বছরের উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হবে কেট উইন্সলেটকে। কেট সেই হাতে গোনা বিশ্বতারকাদের একজন, যাঁদের ঝুলিতে আছে অস্কার, অ্যামি, গ্র্যামি আর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের মতো পুরস্কারগুলো। তিন দশকের ক্যারিয়ারে বিচিত্র সব গল্পের অভিনয় করেছেন তিনি। টিআইএফএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় কেটকে সম্মানিত করা প্রসঙ্গে লেখা হয়েছে, 'কেটের শুরুর দিকের কাজ, যেমন: "হেভেনলি ক্রিয়েচার্স", "সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি", 'টাইটাইনিক" থেকে সাম্প্রতিক কালের "রেভল্যুশনারি রোড", "দ্য রিডার", "মাইল্ডরেড পিয়ার্স", "স্টিভ জবস" ছবিগুলোয় তাঁর উপস্থিতি শক্তিশালী, সাহসী ও অনন্য। তাঁর সর্বশেষ ছবি, যেটি এ বছর টিআইএফএফে আমন্ত্রিত হয়েছে, ফ্রান্সিস লি পরিচালিত 'আমোনিট"-এর মেরি চরিত্রটি এক কথায় দুর্দান্ত। তিনি তাঁর সময়ের সবচেয়ে সম্মানিত আর সেরাদের একজন। তাঁর মতো একজনকে সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।' ২০১৯ সালে হোয়াকিন ফিনিক্স, মেরিল স্ট্রিপ, তাইকা ওয়েটিটি, রজার ডেকিনস, ডেভিড ফস্টার ও মাতি ডিওপের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। | 2 |
নোয়াখালী বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা করা হয়েছে। এ ঘটনায় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম (৫০) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শপথ নেয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করে বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা। তিনি জানান, শপথ নেয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হন। কাদের মির্জা বলেন, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। যদি সহিসালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব। দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। | 6 |
দেশের বুলিয়ন মার্কেটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। নতুন দর বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত বুধবার রাত ৯টার দিকে জানায়। সর্বশেষ গত ২১ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোনার নতুন দর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ৭৮৮ টাকায়। বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ২৫৮ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৩৯ টাকায়। কাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা, ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তারপর দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা। বিশ্ব বাজারে বুধবার রাত সাড়ে ১১টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৯৪৬ ডলার। সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দর পতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় সোনার দাম কমানো হয়। তবে বর্তমানে বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। | 0 |
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র এই আগস্ট মাসেই হয়েছে। তাই আগস্ট মাস এলেই জাতিকে আতঙ্কিত থাকতে হয়। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখ কান খোলা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি দল জনগণের কাছে স্থান হারিয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছেন। বুধবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি। এই আগস্ট মাসেই নেত্রীর উপর গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল তারা। শহীদ শেখ কামালের বহুমুখী প্রতিভা স্মরণের পাশাপাশি করোনা মহামারীতে জনগণের প্রতি দলীয় নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে করোনাকালে আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের অনেক নেতাই বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাকের মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিলেন। এদের মধ্যে কেউ ষড়যন্ত্রে, কেউ সাহস ও দৃঢ়তার অভাবে, কেউ লোভে বা কেউ ক্ষোভে। এর প্রতিদন একদিন তারা পাবেই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোনদিন টিকতে পারেনি আর ভবিষ্যতে ও পারবে না। দলের ভিতর কেউ ষড়যন্ত্র করলে কেউ পার পাবে না। আমরা এর জবাব দিতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, যতবারই ষড়যন্ত্র হয়েছে, শেখ হাসিনা তা সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। ১/১১ তে যারা ষড়যন্ত্র করেছিল, তারা অনেকেই রাজনীতি থেকে ছিটকে পড়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মহাগনগর দক্ষিণের সাবেক নেতা ডা. দিলীপ রায়, গোলাম আশরাফ তালুকদার, মোর্শেদ কামাল, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ। | 6 |
দীপিকা আপাতত ব্যস্ত তার আগামী সিনেমা 'ছপাক' নিয়ে। চলতি মাসের ১০ তারিখ নাগাদ মুক্তি পাবে এই সিনেমাটি। কিন্তু বলিউডে একাধিক অভিনেতার সঙ্গে খুব শীঘ্রই নাকি কাজ করতে দেখা যাবে দীপিকাকে। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল সালমান খান ও হৃত্বিক রোশন। এর মধ্যে সালমানের সঙ্গে দীপিকার একাধিকবার কাজ হওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠেনি। দীপিকা জানিয়েছেন, আমাদের ফ্যানেরা সবসময় নানা কৌতুহলে থাকেন কখন আমাদের একসঙ্গে দেখা যাবে অভিনয় করতে। কিন্তু কবে করব তা জানি না। আমি সারাজীবনই চাইব সালমানের সঙ্গে কাজ করতে। আমার কোনও দ্বিধাবোধ নেই, কিন্তু আমার একটাই দাবি রয়েছে দু'জনেরই পছন্দসই সিনেমাতে অভিনয় করব আমরা। যেখানে দু'জনের চরিত্রের মাপকাঠি সমান হবে। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে পাটকল আধুনিকায়ন করার দাবিতে বিজেএমই কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে মতিঝিলের আদমজী কোর্টস্থ বিজেএমসি কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ২ জুলাই পাটকল বন্ধের প্রতিবাদে, যতবার খুশি জ্বালানির দাম বৃদ্ধির বিল প্রত্যাহার এবং স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে বিনা মূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার দাবিতে প্রধামন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং একই দাবিতে জেলায় জেলায় ১ ঘণ্টা রাস্তা অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, বাসদ (মার্কসবাদী)'র নেতা মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা আমেনা বেগম। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণের এই দুর্যোগকালে এমনিতেই যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। বিদেশ থেকেও অনেক শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরছে সেই সংকটকালে বাংলাদেশে ক্ষমতাসীন কথিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী পদক্ষেপ নিয়ে ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় ৫৫/৬০ হাজার শ্রমিক কাজ হারাবে। তাদের পরিবার এবং ৪০ লাখ পাটচাষী ও তাদের পরিবার, পাট ব্যবসায়ী মিলে মোট প্রায় সাড়ে ৩ কোটি মানুষ চরম বিপাকে পড়বে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ স্বাধীনের পর ৭৭টি রাষ্ট্রীয় পাটকল ছিল। ১৯৮২ সাল থেকে বিশ্বব্যাংক-আইএমএফ এর কাঠামোগত সমন্বয়ের পরামর্শ পলিসি অনুসারে একের পর এক বাংলাদেশের রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করতে থাকে শাসকশ্রেণি। পানির দামে এসব কলকারখানা ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়। এর ধারাবাহিকতায় ২০০২ সালে তৎকালীন ৪ দলীয় জোট সরকার এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী বন্ধ করে দেয়। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও ব্যক্তি মুনাফার জন্য তুলে দিতে স্বাধীন দেশে কথিত মুক্তিযোদ্ধা - রাজাকার আজ এক কাতারে দাঁড়িয়েছে। নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্ব আজ সবুজায়নের দিকে যাচ্ছে। ইউরোপসহ বিভিন্ন দেশে কৃত্রিম তন্তু পলিথিন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। পাটজাত দ্রব্যের চাহিদা ক্রমাগত বাড়ছে তখন দেশের রাষ্ট্রীয় পাটকল বন্ধ করা অযৌক্তিক-অন্যায়। তারা বলেন, দেশে এখন সরকারি-বেসরকারি মিলে প্রায় ৩০৫টি পাটকল আছে এর মধ্যে ২৮১টি বেসরকারি। ৫৬টির মতো বন্ধ রয়েছে। নেতৃবৃন্দ পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকলের আধুনিকায়ন করা, দুর্নীতি, লুটপাট বন্ধ, মাথাভারী প্রশাসন ছোট করা ও ভুলনীতি পরিহারের দাবি জানান। | 6 |
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বার্ষিক কোনো পুরস্কার জিতলেন ২১ বছর বয়সী বাঁহাতি এই পেসার।
গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়ে মুস্তাফিজকে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এ সময়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ৮ উইকেট নেন 'কাটার মাস্টার'খ্যাত মুস্তাফিজ। একই সময়ে ১০ টি-টোয়েন্টিতে তার উইকেট ১৯টি।
আইসিসিরকে দেয়া এক প্রতিক্রিয়ায় মুস্তাফিজ বলেছেন, এটাই তার জন্য বছরের সেরা উপহার। আসছে বছরগুলোতে ভালো করতে এটা তাকে প্রেরণা যোগাবে।
এদিকে, এবারে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। সেরা টেস্ট খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
এ ছাড়া একদিনের আন্তর্জাতিক ম্যাচে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
| 12 |
সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও রিয়াজ অংশ নিয়েছেন কি না, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।জাতিসংঘ সদর দপ্তরের অধিবেশন কক্ষে ফেরদৌস ও রিয়াজের দুটি ছবি পোস্ট করছেন বাংলাদেশের বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী। এসব পোস্টে নেতিবাচক নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে নেটাগরিকদের।ফ্যাক্টচেকচিত্রনায়ক ফেরদৌসের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢুকে দেখা যায়, গত ২৭ সেপ্টেম্বর সেখানে ৫১ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে 'আজকের এই দিনে...।' সম্প্রতি ভাইরাল হওয়া দুটি ছবিই ওই ভিডিওতে দেখা যায়।ওই ভিডিওর মাধ্যমে জাতিসংঘের সদর দপ্তরে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের আরও কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওর শুরুতেই বাংলাদেশের পতাকার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফেরদৌসকে। ভিডিওর নিচের অংশে লেখা হয়েছে, 'অন দিস ডে, ২৭ সেপ্টেম্বর, ২০১৮।' ফ্যাক্টচেকে দেখা যায়, ভাইরাল হওয়া ছবি দুটি ২০১৮ সালের। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে তাঁরা পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। এ ছাড়া সম্প্রতি ফেসবুকে পোস্ট করা এ-সংক্রান্ত ছবি দুটির কোনোটিতেই ফেরদৌস ও রিয়াজ মাস্ক পরিহিত নেই। করোনাভাইরাস মহামারির মধ্যে জাতিসংঘের এবারের সভায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হয়েছে। ফলে মাস্ক ছাড়া অধিবেশন কক্ষে তাঁদের উপস্থিতি অস্বাভাবিক।ভিডিওতে উল্লেখ করা তারিখ ও তথ্য সন্ধান করে ২০১৮ সালের ৮ অক্টোবর ৭১ টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। 'একাত্তর জার্নাল'-এর ওই পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়েছিলেন ফেরদৌস ও রিয়াজ।উপস্থাপক মিথিলা ফারজানা ফেরদৌসকে প্রশ্ন করেন, 'হঠাৎ করে জাতিসংঘে নায়করা কী করল?' ফেরদৌস বলেন, 'এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের জন্য। খুব সম্ভবত আমাদের আগে শিল্প-সংস্কৃতি অঙ্গন থেকে, বিশেষ করে ফিল্ম থেকে সেই অর্থে কেউ যায়নি।'সংসদ নির্বাচনে মনোনয়ন চান কি-না বা বিশেষ কোনো দলের রাজনৈতিক তকমা গায়ে লাগার ভয় করেন কি-না, এ প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, 'শিল্পীদের কোনো দল নেই, আমরা ১৮ কোটি মানুষের।' একই প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, 'আমরা তো সদর্পে ঘুরে এলাম, তো সেটার তোয়াক্কা করলে হয়তো প্রথমেই মানা করে দিতাম। আমাদের কাছে মনে হয়েছে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা গিয়েছি।'ফেরদৌস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সম্প্রতি ভাইরাল হওয়া ছবিসহ এ-সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করেন। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জাতিসংঘ সদর দপ্তরের অধিবেশন কক্ষে বসা ফেরদৌস ও রিয়াজের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'এ সম্মান শিল্পী সমিতির। এ সম্মান সকল চলচ্চিত্র শিল্পীদের। জাতিসংঘের এক অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে উপস্থিত আছেন চিত্রনায়ক জনাব রিয়াজ ও চিত্রনায়ক জনাব ফেরদৌস। ধন্যবাদ মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা।'প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরগুলোতে রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীর সমন্বয়ে একটি দল যুক্ত হওয়ার রীতি চালু আছে। আতিথ্য দানকারী দেশের সঙ্গে ব্যবসায়িক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় এই প্রতিনিধিরা যুক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রতিনিধি দলের তালিকা তৈরি করে। যদিও এই তালিকায় বিনোদন জগতের তারকাদের সংযুক্ত করার নজির এর আগে খুব একটা দেখা যায়নি।সিদ্ধান্তচিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেননি। তাঁরা ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন। | 6 |
অবহেলাজনিত ভুল হলেও দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১০ জুলাই) দুপুরে কারখানায়টি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, সারাদেশ এ ঘটনায় স্তব্ধ। একসঙ্গে এতজনের প্রাণহানি খুবই দুঃখজনক। প্রথমে তিনজন পরবর্তীতে ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস কিছু জীবিতদেরকেও উদ্ধার করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কারখানায় কতজন লোক কাজ করত, সবই তদন্তে বেরিয়ে আসবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহযোগিতা করা হয়েছে। আরও সহযোগিতা প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে করা হবে। মামলা ও দোষীদের শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই মামলা হবে, এর সঙ্গে সামান্যতম দোষীদেরকেও আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে তদন্তের আগে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তদন্ত শেষে অবশ্যই তদের বিচার হবে। কারখানায় শিশুশ্রমের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, কতজন শিশুশ্রমিক ছিল তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সার্ভিস, পুলিশ, ইউএনও ও ডিসি তাৎক্ষণিকভাবে এখানে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ছাদ আটকানো ছিল এবং সিঁড়িতে তালা দেওয়া ছিল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৭ জনকে ছাদ থেকে বড় একটি মই দিয়ে রেস্কিউ করেছে ফায়ার সার্ভিস। সিঁড়িতে ও ছাদে তালা দেওয়া ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। | 6 |
বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে নতুন তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএনপির বৈদেশিক সম্পর্কিত কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এ বিষয়ে অবহিত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, আপনার নেতৃত্বাধীন ২১ সদস্য বিশিষ্ট বৈদেশিক সম্পর্ক কমিটিতে আরও তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।'বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে নতুন যুক্ত হওয়া তিন সদস্য হলেন-সাইদুর রহমান লিটন (বেলজিয়াম বিএনপি), ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম বিএনপি) ও আজম খান (কেপটাউন, দক্ষিণ আফ্রিকা বিএনপি)। | 9 |
রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, বিকেল ৪টায় আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যায়। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া হতাহতের কোনো খবরও আমরা পাইনি। | 6 |
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'মেরিন কোর্টে সর্বোচ্চ সাজা ৫ বছর। আইনের দ্বারা আমরা আটকে আছি, এই জায়গাটাতে আমাদের আরও কাজ করতে হবে। আমরা কাজ করছি। আমরা যারা অথরিটি আছি, আমাদের দুর্বলতা আছে। মালিকসহ যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তাঁদেরও দুর্বলতা আছে। এই দুর্বলতা কাটিয়ে ওঠা আমাদের একটি চ্যালেঞ্জ।'আজ সোমবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধদের দেখতে এসে দোষীদের বিচারের ব্যাপারে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, 'বিচার হচ্ছে না, এই কথা সঠিক না। বিচার হচ্ছে। আমাদের তো আইন দিয়ে চলতে হয়। মেরিন কোর্টে যেভাবে আছে, সেভাবেই কিন্তু বিচারটা হচ্ছে এবং অনেক মামলা চলমান আছে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যেটা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি।'খালিদ মাহমুদ বলেন, 'ধীরে ধীরে কিন্তু দুর্ঘটনা কমে যাচ্ছে। বাংলাদেশে আগুনে পুড়ে যাওয়া জলযান এটাই প্রথম। এভাবে কখনো পুড়ে নাই বা পুড়ে যাওয়ার কথা না। আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগীরা আছে, তাঁদের সঙ্গে কথা বলেছি, ঘটনাস্থলে গিয়েছি, আমাদের একটা ধারণা হয়েছে। রিপোর্ট আসলেই আমরা জানতে পারব এটার মূল কারণটা কী?'লঞ্চমালিকদের কাছে নৌ-প্রশাসন জিম্মি কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। এটা ওভার নাইট ক্লিয়ার করা যাবে না। আমাদের বোধের অভাব আছে। আমরা একা ভালো থাকতে চাই। কিন্তু একা ভালো থাকা যাবে না। সম্মিলিতভাবে ভালো থাকতে হবে। আর অভিযান চলমান আছে, বন্ধ হবে না।'প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের অবশ্যই যাত্রীবান্ধব ও নিরাপদ সেবা দিতে হবে। যারা সেবা দিতে পারবে না, তারা এই সেক্টরে থাকতে পারবে না। যে আইন আছে, সে আইনে চলছি। এখন আইনটাকে রিনিউ করতে কার্যক্রম চলছে।' | 6 |
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে রেকর্ড। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ শতাংশের বেশি। গতকাল ছিল ৩৪ শতাংশের কম। এর আগে গতকাল বৃহস্পতিবার ৭১৩ জনের করোনা শনাক্ত হয়।আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭৮৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৫১০ এবং বিভিন্ন উপজেলার ২৭৩ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৪৩ ও সীতাকুণ্ডে ৪২ জন।আগের দিন বৃহস্পতিবার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের শনাক্ত হয়। এ সময় মারা যান ৯ জন। বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের।এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৬৯৩ জনের। এর মধ্যে নগরের ৪৯ হাজার ২৮২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ৪১৪ জন।এ ছাড়া চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৫৪ জন। এর মধ্যে নগরের ৪৮৮ এবং বিভিন্ন উপজেলার ২৬৬ জন। | 6 |
চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য কতো প্রসাধনী ব্যবহার করে মানুষ। দেশি বিদেশি ব্রান্ডের প্রসাধনী সামগ্রীরও কাটতি বেশি। তবে প্রাকৃতিক উপায়ে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার দিকেই ঝুঁকছে আজকের প্রজন্ম। ভালো খাবার খেলে, তার ছাপ মুখে পড়বেই। এ ছাড়া চেহারায় মাখাতেও আছে উপকারিতা। সৌন্দর্য বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসক, কেউই এ কথা অস্বীকার করেন না। এমন কিছু খাবারের বিষয়ে নিম্নে তুলে ধরা হলো। অলিভ ওয়েল আপনার দেহের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করতে পারে অলিভ ওয়েল। সূর্যাস্তের পর বাইরে বেরোলে হালকা করে অলিভ ওয়েল মেখে বেরোতে পারেন। রাতে শোয়ার আগে নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন। মেকআপ ধোয়ার জন্য খুব ভালো কাজ করে এটা। বেসন-দুধ দুধে প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড থাকায় ত্বকের পুষ্টির জন্য খুব ভালো। দুধ মাখলে ত্বক অনেকটা নরমও হয়। দুধের সঙ্গে একটু বেসন মিশিয়ে সারা মুখে ম্যাসাজ করলে দূষণের কারণে মুখে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। কফি আর নারকেল তেল কফি আর নারকেল তেলের মিশ্রণ আপনার মুখ এবং শরীর স্ক্রাবের ক্ষেত্রে খুব কাজ দেবে। তবে ঘনঘন স্ক্রাব করবেন না। আর চোখের আশপাশে স্ক্রাব করবেন না। সপ্তাহে দু'বার কফি আর নারকেল অথবা আমন্ড ওয়েলের মিশ্রণ দিয়ে স্ক্রাব করলে শরীরের ডেড সেল নিঃশেষ হয়ে যাবে। দই ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বকে দই খুব উপকারী। দইয়ের সঙ্গে মধু, বেসন আর হলুদ দিয়ে মিশ্রণ তৈরি করে ১০ থেকে ২০ মিনিট মুখে মেখে তারপর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ত্বক একেবারে বাচ্চাদের মতো সতেজ লাগবে। মধু সেনসিটিভ স্কিনে মধু খুব কার্যকর। অধিকাংশ প্রসাধনীতে মধু ব্যবহার করা হয়। দারচিনি আর মধুর মিশ্রণ মুখে মাখলে মুখের দাগ ছোপ দূর হয়। ত্বক হাইড্রেটেড রাখতে মধুর তুলনা হয় না। পেঁপে পেঁপেতে প্রচুর পরিমাণে আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে। মুখে মেচেতা থাকলে পেঁপে মাখলে ভালো ফল পাওয়া যায়। পেঁপে স্ম্যাশ করে থকথকে পেস্ট বানিয়ে ২০ মিনিট মতো মুখে লাগিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। টমেটো মুখের ডার্ক স্পট মেলাতে গেলে টমেটো মাখলে বেশ কাজ দেবে। দৈনিক ডেড স্কিন মারতেও টমেটো খুব উপকারী। গ্রিন টি মন খুশি থাকলে তার ছাপ মুখে পড়তে বাধ্য। দেহ হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি এবং গ্রিন টি খান। আলু আলু খুব বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আলুর রস যদি মুখে মেখে রাতে ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে পরের সকালে মুখটা ধুয়ে নিন। ত্বকের পানি ধরে রাখতে সাহায্য করবে আলুর রস। সতেজ লাগবে সারা দিন। | 4 |
ভোলার মেঘনা নদীতে মো. আলাউদ্দিন নামের এক জেলের জালে ৯ কেজি ৭০ গ্রাম ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ঘাটে নিয়ে নিলামের মাধ্যমে ১০ হাজার ৪৪০ টাকায় বিক্রি করেন ওই জেলে।আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেঘনা নদীর তুলাতুলি পয়েন্টে মাছটি ধরা পড়ে।তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী জানান, সকালে আলাউদ্দিন নামের ওই জেলেসহ অন্য জেলেরা তুলাতুলি পয়েন্টে মাছ শিকারে যান। তাঁর জালে অন্যান্য মাছের সঙ্গে ৯ কেজি ৭০ গ্রাম ওজনের আইড় মাছটি ধরা পড়ে। পরে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৪৪০ টাকা ক্রয় করেন তিনি।তিনি আরও জানান, মাছটি বিকেলে খুলনার পাইকারি আড়তে বিক্রির জন্য পাঠানো হয়েছে। সেখানে মাছটি ১৫-১৬ হাজার টাকায় বিক্রি করা যাবে বলেও আশা করা হচ্ছে।এ বিষয়ে ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. এরশাদ আজকের পত্রিকাকে বলেন, মাঝে মধ্যে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে বড় সাইজের আইড়, পাঙাশ মাছ ধরা পড়লেও নদীতে তুলনামূলক কম মাছ ধরা পড়ছে। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.