text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
দেশে আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৫৬০টি মডেল মসজিদ। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার ৫০টির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদগুলো প্রতি জেলা, উপজেলা এবং উপকূল এলাকায় তৈরি করা হচ্ছে। প্রকল্প পরিচালক মো. নজিবর রহমান জানান, বিশুদ্ধ ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদগুলো। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। বিশ্বে কোনো মুসলিম শাসকের একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ এই প্রথম। প্রকল্পটি চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও আরও দুই বছর সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। খবর ডয়েচে ভেলের। যে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হচ্ছে তার মধ্যে পাঁচটি জেলা পর্যায়ে এবং ৪৫টি উপজেলা পর্যায়ে। তিন ক্যাটাগরির মসজিদের মধ্যে জেলা ও মহানগরে ৬৯টি এবং বাকিগুলো উপজেলা উপকূলীয় এলাকায়। জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি মসজিদ তৈরিতে ব্যয় হচ্ছে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। উপজেলা পর্যায়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং উপকূলীয় এলাকায় ১৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা। শুরুতে এই প্রকল্পে সৌদি সরকারের অর্থায়নের কথা থাকলেও পরে তারা করেনি। এখন পুরো প্রকল্পটিই সরকারের অর্থে বাস্তবায়ন করা হচ্ছে বলে প্রকল্প পরিচালক জানিয়েছেন। মসজিদগুলো ৪০ শতাংশ জমির ওপর জেলা পর্যায়ে চার তলা, উপজেলা পর্যায়ে তিন তলা এবং উপকূলীয় এলাকায় চার তলা ভবন। মসজিদে একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করবে। নারীদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ের মসজিদে ৯০০ এবং জেলা পর্যায়ের মসজিদে এক হাজার ২০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পে নারী ও পুরুষের নামাজ আদায় ছাড়াও থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, অটিজম কর্ণার, ইমাম ট্রেনিং সেন্টার,ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন, হজ যাত্রীদের নিবন্ধন প্রভৃতি। নজিবর রহমান জানান, এই মসদিগুলোতে ইবাদতের পাশাপাশি আরো অনেক সামাজিক কর্মকাণ্ড হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধ ও সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। আর এই মসজিদগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিবন্ধিদের জন্য নামাজের ব্যবস্থা এবং তাদের মসজিদে প্রবেশের জন্য আলাদা র্যাম থাকবে। মসজিদগুলো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। ইসলামিক ফাউন্ডেশনের অফিসও থাকবে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ সাত হাজার জনবল নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মনে করেন, এই মসজিদগুলো ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ, মসজিদগুলো ইবাদত কেন্দ্রিক। কিন্তু ইসলামে মসজিদের যে মূল ধারণা তা হলো ইবাদতের পাশাপাশি মসজিদগুলো সামাজিক কর্মকাণ্ডেরও প্রাণকেন্দ্রে পরিণত হবে। কিন্তু এখানে তা হয়নি। তিনি বলেন, মডেল মসজিদগুলো যে ধারণায় তৈরি হচ্ছে তাতে এগুলো সামাজিক কর্মকাণ্ডেরও প্রাণ কেন্দ্রে পরিণত হবে। এখানে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও থাকবে। মানুষকে সহযোগিতার অনেক উদ্যোগ থাকবে। তিনি আরও বলেন, মডেল মসজিদগুলোতে নিযুক্তরা সরকারি বেতন পাবেন। বাংলাদেশে অনেক মসজিদ আছে যার আয় অনেক। কিন্তু মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিনদের সেরকম বেতন দেয় না। আবার অনেক মসজিদের অর্থিক অবস্থা খারাপ। ফলে এখন বেতনের ক্ষেত্রে একটি ভালো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। | 6 |
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি ইজারা নেওয়া বিনিয়োগকারীদের কাছে এখন ইজারা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) চাইছে সরকার। ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ভ্যাট আইনে জমির ইজারার ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। তবে বিনিয়োগকারীরা বলছেন, এটা 'গাছে উঠিয়ে' মই কেড়ে নেওয়ার মতো। ইজারার চুক্তির সময় ভ্যাটের কথা বলা হয়নি। এ নিয়ে প্রথম আলো মতামত নিয়েছে অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের। অনুলিখন করেছেন রাজীব আহমেদ। অনন্ত অ্যাপারেলস বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১৫০ একর জমি ইজারা নিয়েছে। আমরা জমি ইজারা নিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে যে চুক্তি সই করেছি, সেখানে ভ্যাটের কথা নেই। এখন সেই চুক্তি পরিবর্তন সম্ভব নয়। আমরা ব্যয় পর্যালোচনা করে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মাঝপথে এসে জমি ইজারার ব্যয় ১৫ শতাংশ বেড়ে গেলে সেটা দেওয়া অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। অন্য বিনিয়োগকারীরাও একই কথা বলছেন। বিনিয়োগকারীরা কখনো অনিশ্চয়তা পছন্দ করেন না। এটা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। এখন ভ্যাটের চাপ এল, ভবিষ্যতে নতুন কোনো ক্ষেত্রে ব্যয় বাড়বে কি না, আমরা জানি না। এ ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আকার হবে ৩০ হাজার একর। এখন সেখানে একটি-দুটি করে কারখানা চালু করা জরুরি। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, উৎসাহিত হবে। আমরা বঙ্গবন্ধু শিল্পনগরে ১৫০ একরের মতো জমি নিয়েছি। এ বছর ভূমি উন্নয়নের কাজ ধরতে চাচ্ছিলাম। সেটা সম্ভব হচ্ছে না করোনাভাইরাসের কারণে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছরের মার্চ মাসের দিকে ভূমি উন্নয়নের কাজ শুরু করা। এ কাজ করতে ৪০ থেকে ৫০ কোটি টাকা লাগবে। ২০২২ সালে আমরা বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা চালু করতে চাই। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সরকারের একটি দারুণ কাজ। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা জমি নিয়ে খুব সমস্যায় ভোগেন। সরকার এখন নির্ধারিত মূল্যে জমি দিচ্ছে। আশ্বাস দিচ্ছে সব সেবা ও অবকাঠামো সুবিধা প্রদানের। এতে বিনিয়োগ উৎসাহিত হবে।অতীতে জমি না পেয়ে স্যামসাং বাংলাদেশ ছেড়ে ভিয়েতনামে গেছে। সেখানে এক কারখানা থেকে ৬ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করছে। ২০১০ সালে আমরা ইউনিক্লোসহ কয়েকটি কোম্পানিকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিলাম। জমির অভাবে পারিনি। তারাও ভিয়েতনামে গেছে। দেশের সব কটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মিলে জমির পরিমাণ আড়াই হাজার একরের মতো। আর বছরে রপ্তানির পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার। এখন বঙ্গবন্ধু শিল্পনগরে যদি ৩০ হাজার একর জমি পাওয়া যায়, সেটা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। দরকার বিনিয়োগের পরিবেশ উন্নত করা। এক দরজা বা ওয়ানস্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) সত্যিকারভাবে কার্যকর করা।যা হোক, ভ্যাটের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে। আমরা খুবই আশাবাদী, সরকার এটি বিবেচনা করবে। | 0 |
চট্টগ্রাম-কক্সবাজারসহ বঙ্গোপসাগরে জলদস্যুতার অভিযোগে ১৬ জনকে আটক করেছে র্যাব-৭। তাঁদের মধ্যে নুরুল কবির বাহিনীটির প্রধান ও মো. মামুন তাঁর সেকেন্ড ইন কমান্ড। গতকাল শনিবার বিকেল ৫টায় র্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এ সময় র্যাব-৭ প্রধান লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ বলেন, 'চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া-কুতুবদিয়াসহ উপকূলীয় অঞ্চলের সমুদ্রপথ আপাতত জলদস্যুমুক্ত। এরপরও যদি সমুদ্রপথে ছোটো ছোটো কোনো গ্রুপ টিকে থাকে তাহলে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে এসব অপরাধ নির্মূল করব।'র্যাব সূত্রে জানা গেছে, গত শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডান্ডিবাজার এলাকা ওই জলদস্যুদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৬টি ওয়ানশুটার গান, ৪টি কার্তুজ, ৫টি কিরিচ, ১টি ছুরি, ১টি রামদা, ২টি হাসুয়া উদ্ধার করা হয়। র্যাব বলছে, বাহিনীর প্রধান কবিরের আস্তানা থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন নুরুল কবির (২৯), আব্দুল হামিদ ওরফে কালা মিয়া (৩০), আবু বক্কর (৩১), মো. ইউসুফ (৪৬), গিয়াস উদ্দিন (৩৭), মো. সফিউল আলম ওরফে মানিক (৩৬), আব্দুল খালেক (৪৪), রুবেল উদ্দিন (২৭), সাইফুল ইসলাম জিকু (২৮), মো. সুলতান (৩৬), মো. মনজুর আলম, নুরুল আফসার, নূরুল কাদের, শফিউল আলম, হাসান ও মো. মামুন।সংবাদ সম্মেলনে এস এম ইউসুফ বলেন, '২০১৮ সালে ১ নভেম্বর সুন্দরবন এলাকা জলদস্যু মুক্ত করা হয়। তবে কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছে সমুদ্রপথে কিছু গ্রুপ আবারও সক্রিয় হচ্ছে। তাঁরা সমুদ্রপথে ডাকাতি-অপহরণসহ নানা অপরাধ করছে। র্যাব-৮ বরিশালের পটুয়াখালীর পাথরঘাটায় সম্প্রতি একটি অভিযান চালায়। সেখানে গুলিবিনিময়ে তিন জলদস্যু নিহত হয়। ৭ জন গ্রেপ্তার হয়। তাঁদের কাছ থেকে আমরা জানতে পারি, সমুদ্রপথে জলদস্যুদের প্রধান গ্রুপটি মূলত চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়ায় অবস্থান করছে। আর তখন থেকেই আমরা তাঁদের বিষয়ে নজরদারি বাড়াই।'র্যাব-৭ প্রধান বলেন, এর মধ্যে গত ১৪ জানুয়ারি নোয়াখালী থেকে ১৭ জেলে মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যায়। তাঁদের অপহরণ করে মাছ লুটের পাশাপাশি ট্রলারগুলো নিয়ে যায় জলদস্যুরা। পরে মালিকদের কাছ থেকে দশ লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়। বোটমালিকেরা দুই লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দেন।এই ঘটনাটি জানার পর র্যাব-৭ ও র্যাব-৮ সমুদ্রপথে সম্মিলিত একটি অভিযান চালায়। এর খবর পেয়ে জলদস্যুরা ১৬ জেলেকে মুক্তি দেয়। তবে আনোয়ার নামের এক জেলে নিখোঁজ ছিলেন। গ্রেপ্তারের পর জলদস্যুরা জানান, নির্যাতনের পর আনোয়ার অসুস্থ হয়ে পরলে ১৬ জানুয়ারি রাতে তাঁকে সাগরে নিক্ষেপ করা হয়।এস এম ইউসুফ বলেন, 'এই ডাকাতির ঘটনায় মূলত কবির বাহিনী জড়িত। গত ২১ জানুয়ারি কক্সবাজার ও চকরিয়াসহ তিন জায়গায় অভিযান চালিয়ে কবির বাহিনীর প্রধানসহ ১৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাঁরা নৌকা ভাড়া করে তখন চকরিয়া থেকে আরেকটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।' | 6 |
পূর্ব সিরিয়ার মায়াদিন অঞ্চল থেকে দেশটির এক মার্কিন ঘাঁটিতে ১০ বার রকেট হামলা করা হয়েছে । বুধবার পূর্ব সিরিয়ার দেইর ইজ-জোর প্রদেশের আল-ওমর (জ্বালানি) তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এ হামলা করা হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এমন সংবাদ পাওয়া গেছে। এ রকেটগুলো আল-ওমর (জ্বালানি) তেলক্ষেত্রের পাশে অবস্থিত এক ঊষর প্রান্তরে গিয়ে পড়ে। এ কারণে এ রকেট হামলায় কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সকালে মায়াদিন অঞ্চল থেকে এ মিসাইলগুলো (রকেট) নিক্ষেপ করা হয়। এর আগে মায়াদিন অঞ্চলে মার্কিন গোলন্দাজ বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়। এ পূর্ব সিরিয়ার মায়াদিন অঞ্চল হলো ইরানি সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র সংগঠনের ঘাঁটি। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট পূর্ব সিরিয়ায় স্বল্প পাল্লার রকেট হামলা করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য, মার্কিন সেনারা যে ঘাঁটিতে অবস্থান করছেন, তার জন্য ওই এলাকাটি হুমকি স্বরূপ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট আরো বলেছে, রকেটগুলোর মাধ্যমে ওই এলাকায় (ইরানি সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র সংগঠনের ঘাঁটিতে) হামলা করা হয়েছে। ওই এলাকাটি ছিল নিরাপদ অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ওই এলাকা ধ্বংস করেছি। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই দুই পাইলট। নিহত দুই পাইলট হলেন ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে তারা ব্যতীত আর কেউ ছিল না। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে উড্ডয়ন অনুশীলনের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন। এ সময় হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে টেক অফ করার পর অদূরে ট্যাক্সিওয়ের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বিকট শব্দ পেয়ে অনেকেই ছুটে আসেন। উদ্ধারকারী দল দুই পাইলটকে কপ্টার থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনার তীব্রতায় হেলিকপ্টারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। | 3 |
বেগম খালেদা জিয়াকে 'নারী মুক্তিযোদ্ধা' আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন, মির্জা ফখরুলের এমন বক্তব্য বাংলা সাহিত্যের 'আষাঢ়ে গল্পে'র মতো। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য রাখার মাধ্যমে বিএনপির চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতির ধারাবাহিকতা বজায় রেখেছেন বলেও মন্তব্য করেছেন কাদের। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপি'র শক্তির একমাত্র উৎস। আমরা আশা করি, বিএনপি নেতারা এ ধরনের বানোয়াট গল্প থেকে বিরত থাকবেন। তাদের বোধোদয় হওয়া উচিত- মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মতো ঔদ্ধত্যপূর্ণ ও জাতিদ্রোহিমূলক কার্যকলাপে লিপ্ত থাকার কারণেই বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা বিদেশে অর্থ পাচারের কথা বলেছেন। দেশবাসী জানেন, এই অর্থপাচারের মূল হোতা কারা এবং হাওয়া ভবন তৈরি করে কারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন ও অর্থপাচারকারীদের দল বিএনপি নেতাদের মুখে অর্থপাচারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়! তিনি বলেন, বিএনপি'র শাসনামলে জার্মানির প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিমেন্স গ্রুপের কাছ থেকে তারেক রহমানের ঘুষ গ্রহণের কথা আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। একইসঙ্গে চীনের হার্বিন কোম্পানির কাছ থেকে তারেক রহমানের ঘুষ কেলেঙ্কারির কথা সবাই জানে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও জিয়া পরিবারের দুর্নীতির চিত্র সবিস্তারে প্রকাশিত হয়েছে। সিঙ্গাপুর থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র কোকো রহমানের পাচার করা অর্থ আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে ফেরত আনা হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা মুখে একদিকে অর্থপাচারের কথা বলেন, অন্যদিকে লন্ডনে অবস্থানরত তাদের নেতা সাজাপ্রাপ্ত পালতক খুনি আসামি তারেক রহমানের বিলাসী জীবনযাপনের রসদ পাঠান। এ দেশের জনগণ জানে- বিএনপি'র সাজাপ্রাপ্ত নেতা, একাত্তরের পরাজিত অপশক্তি ও যুদ্ধাপরাধীদের রক্ষা, সরকারবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে পৃথিবীর বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগে এবং বিএনপি'র মনোনয়ন ও পদ বাণিজ্যের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে কারা পাচার করছে। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
ভারতের সেকোয়া ক্যাপিটাল থেকে ২ মিলিয়ন ডলারের (১৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা) বিনিয়োগ পেয়েছে দেশের বৃহত্তম অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। সার্জ প্রোগ্রামের আওতায় এবারই প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেলো তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুলের জনসংযোগ ও যোগাযোগ ব্যবস্থাপক আহসান মাহবুব জানান, নতুন পণ্য ও কন্টেন্ট তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রতিষ্ঠানের বিস্তৃতি ও প্রতিভা অন্বেষণ এ বিনিয়োগ ব্যবহৃত হবে। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক বলেন, "২০২১ সালে মহামারি চলাকালে টেন মিনিট স্কুলের ১২ গুণ ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে এবং আমাদের ব্যবহারকারীদের মধ্যে প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। প্রথম বিনিয়োগকারী হিসেবে সেকোয়া ক্যাপিটালকে পাশে পাওয়া আমাদের জন্য বিশেষ অভিজ্ঞতা। এর ফলে আমাদের দেশের সবার কাছে অত্যাধুনিক শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য আরও ত্বরান্বিত হলো। শিক্ষার্থীদের জন্য শেখার বিশেষ প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে আমরা আমাদের প্রবৃদ্ধি দ্বিগুণ করতে চাই।" আয়মান সাদিক জানান, সেকোয়া ক্যাপিটালের এই বিনিয়োগ টেন মিনিট স্কুলের পণ্য, প্রযুক্তি, দক্ষ জনবল এবং কার্যক্রমের বিস্তার ঘটাতে সাহায্য করবে। এই বিনিয়োগের মাধ্যমে নতুন বছরে টেন মিনিট স্কুলের কার্যক্রম আরও বিকশিত হবে। মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে এই বিনিয়োগ ব্যাপক ভূমিকা রাখবে। করোনাভাইরাস মহামারির প্রভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থমকে যাওয়ার পর বাংলাদেশে অনলাইন শিক্ষাব্যবস্থা সম্প্রসারিত হয়। ২০২০ সালে সরাসরি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্থগিত হওয়ার পর লকডাউনের সময়েও যাতে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিক প্রক্রিয়া ব্যাহত না হয়, তা নিশ্চিতের জন্য বেশ কিছু প্রিমিয়াম কোর্স এবং বই চালু করে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদ রাইদের হাত ধরে টেন মিনিট স্কুলের যাত্রা শুরু হয়। শুরু থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনাকে সহজ করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। টেন মিনিট স্কুল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয় অধ্যায়ভিত্তিক ভিডিও লেকচারের মাধ্যমে শিখতে পারছে। পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য রয়েছে কুইজ এবং অনুশীলনের ব্যবস্থা। ফলে শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে টেন মিনিট স্কুল অ্যাপ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রার্থী, চাকরিপ্রার্থীদের কাছেও শেখার জন্য জনপ্রিয় একটি মাধ্যম একটি। পাশপাশি কর্মজীবনে দক্ষতা বৃদ্ধির জন্য স্পোকেন ইংলিশ, মাইক্রোসফট এক্সেল, কর্পোরেট প্রশিক্ষণ ইত্যাদির মতো বিভিন্ন কোর্সও আছে টেন মিনিট স্কুলে। দেশসেরা শিক্ষকের তত্ত্বাবধানে তৈরি প্রথম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয়ের ২৫ হাজারের বেশি অধ্যায়ভিত্তিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এই লার্নিং অ্যাপ ব্যবহার করছে ৪ কোটি ৩০ লাখের বেশি শিক্ষার্থী। ২০২১ সালে টেন মিনিট স্কুলে নতুন করে ৯০ লাখ শিক্ষার্থী যুক্ত হয়। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা আরও আরও বাড়িয়ে নিয়ে যেতে কাজ করছে প্রতিষ্ঠানটি। | 6 |
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার (২০ আগস্ট) দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি। দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ খবর জানিয়েছে। মালয়েশীয় রাজার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং করোনা মোকাবিলায় সরকারের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন সাবরি। ৬১ বছরের এই রাজনীতিক ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন। এর ফলে তিন বছর পর ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন ক্ষমতায় ফিরবে। দুর্নীতির অভিযোগের মুখে তিন বছর আগে সাধারণ নির্বাচনে হেরেছিল দলটি। গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। | 3 |
বঙ্গবন্ধুর ম্যুরাল করা 'পাপ হবে' নিজের এমন বক্তব্যের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। সেখানে তিনি লিখেছেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেন, অডিওটি এডিট করা। তিনি অডিওটি সবাইকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানিয়েছেন।কাটাখালী পৌরসভার প্রবেশদ্বারে গেট নির্মাণের জন্য গত ২৯ মে নিজের ফেসবুকে একটি গ্রাফিকস ভিডিও পোস্ট করেছিলেন আব্বাস আলী। সেটি মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় শেয়ার করে 'জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল এবং আমার কিছু কথা' শিরোনামে একটি লেখায় তিনি অডিও ক্লিপের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।তিনি লেখেন, 'গত ২৯ / ০৫ / ২০২১ ইং তারিখে আমার ফেসবুক আইডি থেকে কাটাখালী পৌরসভার প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণ করা হবে মর্মে আপলোড দিয়েছিলাম। গেট নির্মাণের জন্য সকল প্রস্তুতি চলছিল, কিন্তু ঢাকা টু রাজশাহী মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় গেটটি নির্মাণ সাময়িকভাবে বন্ধ আছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য মহাসড়কের দুই ধারে কতটুকু জায়গা বাড়ছে সেটা নিশ্চিত হওয়ার পরে আশা করছি আগামী বছরের জানুয়ারি/ফেব্রুয়ারিতে পুনরায় গেট নির্মাণের প্রস্তুতি শুরু করতে পারবো ইনশাআল্লাহ।'বঙ্গবন্ধুর ম্যুরাল করলে 'পাপ হবে', ফাঁস অডিওতে পৌর মেয়রতিনি আরও লেখেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণের পরিকল্পনার কথা জানানোর পর থেকে একটি অশুভ শক্তি জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ যেন গেট নির্মাণ করতে না পারি এ ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। গতকাল থেকে কিছু সংবাদমাধ্যম এবং ফেসবুকে আমার কথা কথোপকথনের একটি অডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন, আপনারা বুঝতে পারবেন অডিওটি এডিট করে তৈরি করা হয়েছে।'মেয়র লেখেন, 'আমি কখনও কারো সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল সহ গেট নির্মাণ করা হবে না কিংবা কেউ ম্যুরাল নির্মাণ করলে বাধা দেয়া হবে, এ রকম কথা কারও সামনে কখনো বলিনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি এবং মমতাময়ী জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেখানো পথে একজন সাধারণ কর্মী হয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি।'এর আগে সোমবার রাত থেকে দুটি অডিও ক্লিপ হাতে হাতে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করলে পাপ হবে এমন কথা বলতে শোনা যাচ্ছে। অন্য আরেকটি অডিওতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সমালোচনা করা হচ্ছে। ঘরোয়া বৈঠকের ওই কথোপকথনে অশ্লীল ভাষায় গালাগালও রয়েছে। এ দুটি অডিও ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে তোলপাড় শুরু হয়। | 6 |
রাশিয়ার সরকারি টিভি চ্যানেল 'চ্যানেল ওয়ান'-এর সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে এক নারী এসে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছেন। সংবাদ উপস্থাপকের পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই নারীকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল 'যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে'। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন আরেক নারী। খবর বিবিসির সংবাদ উপস্থাপকের পেছনে থাকা বিক্ষোভকারী ওই নারীও চ্যানেল ওয়ানের একজন সংবাদকর্মী বলে জানা গেছে। তার নাম মেরিনা ওভিসইয়াননিকোভা। ://./ বিবিসির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, রাশিয়ার সংবাদ চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করে রাখে দেশটির সরকার। ইউক্রেন যুদ্ধ নিয়ে কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকেই সংবাদ প্রকাশ করে চ্যানেলগুলো। ওভিসইয়াননিকোভাকে পুলিশ আটক করেছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ প্রচারের সময় বিক্ষোভকারী ওই নারীর আওয়াজও শোনা যায়। বিক্ষোভকারী ওই নারী সে সময় বলছিলেন, 'যুদ্ধকে না বলুন। বন্ধ করুন যুদ্ধ।' আরও বলেন, 'ইউক্রেনে হামলা অপরাধের শামিল। ক্রেমলিন যে প্রচারণা চালাচ্ছে, তাতে আমি লজ্জিত' এসময় তিনি রুশ জনগণকে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান। তিনি বলেন, কেবল জনগণই পারে যুদ্ধ বন্ধ করতে। এ ঘটনার পর ফেসবুক পেজে ওভিসইয়াননিকোভাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন। | 3 |
টাঙ্গাইল শহরের বেড়াডোমা গ্রামের আমিনুর প্রায় ১৭ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। আগে পা দিয়ে রিকশা চালালেও গত বছর বেসরকারি সংস্থা থেকে টাকা তুলে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। এখনো কিস্তির পুরো টাকা পরিশোধ হয়নি। তার আগেই গতকাল সোমবার সকালে শহরের নিরালা মোড় থেকে তাঁর রিকশাটি জব্দ করে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ। তবে কেন জব্দ করা হয়েছে, তা সে জানতে পারেননি। শুধু শুনেছেন, ওপরের নির্দেশে জব্দ করা হয়েছে। তাঁর চোখ-মুখে রাজ্যের হতাশা, কীভাবে চলবে তাঁর আগামীর দিন। এমন সংশয় শুধু আমিনুরের নয়, কাজুপুরের মিজানুর, কালিহাতীর মো. সাদেক, দেলদুয়ারের জাকিরসহ তিন শতাধিক চালকের রিকশা জব্দ করেছে পৌর কর্তৃপক্ষ।এসব রিকশাচালকেরা বলেন, গতকাল হঠাৎ করে পৌরসভা থেকে তাঁদের রিকশা জব্দ করা হয়। তবে কী কারণে রিকশা জব্দ করা হয়েছে, তা বলতে পারছেন না। এই রমজানে তাঁদের পেটে লাথি মেরে রিকশা জব্দ করা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন তাঁরা।সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে পৌরসভার লোকজন রিকশা থামিয়ে তা জব্দ করে নিয়ে যাচ্ছেন। অনেক রিকশায় যাত্রী থাকলেও তাঁদের পথেই নামিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকজন যাত্রীকে পৌরসভার কর্মীদের সঙ্গে তর্ক জুড়ে দিতেও দেখা গেছে।এভাবে শত শত ব্যাটারিচালিত রিকশা জব্দ করে শহরের পৌর উদ্যানে রাখা হয়েছে। অনেক রিকশাচালক সেখানে জড়ো হয়েছেন। অনেকে আবার জব্দ হওয়ার কারণ জানতে পৌরসভায় গিয়ে ভিড় জমাচ্ছেন। তবে তাঁরা কী করবেন, বুঝতে পারছেন নাযাত্রীরা বলেন, 'পৌর কর্তৃপক্ষ জব্দ করবে, এটা তাঁদের বিষয়। কিন্তু আমাদের তো নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এভাবে রাস্তার মধ্যে যাত্রী নামিয়ে জব্দ করা ঠিক হচ্ছে না।'এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, 'টাঙ্গাইল শহর যানজটের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যানজট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত করতে এ অভিযান। যেসব রিকশা-অটোরিকশা লাইসেন্সবিহীন অবৈধভাবে চলাচল করেছে, সেগুলোর তালিকা করা হবে। রিকশা জব্দ করলেও আমরা চালকদের প্রতি সহানুভূতিশীল। রিকশাশ্রমিক-নেতাদের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' | 6 |
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক আশরাফুলকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাইদুল, কিশোর ও রিফাত নামে ৩ কিশোরকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিকভাবে তাঁরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। গতকাল নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ওই তথ্য জানান।গ্রেপ্তার সাইদুল ইসলাম দাউদকান্দির সরকারপুর, কিশোর চন্দ্র সাহা বুলিরপাড় ও রিফাত হোসেন চান্দিনার সাতগাঁও এলাকার বাসিন্দা।সংবাদ সম্মেলনে লে. কর্নেল তানভীর মাহমুদ জানান, গত ১৬ সেপ্টেম্বর দাউদকান্দির শাহপুর গ্রামের ৮ম শ্রেণির ছাত্র আশরাফুল আমিনকে ভাড়ায় যাওয়ার কথা বলে দৈয়াপাড়া এলাকায় নিয়ে যায় সাইদুল, কিশোর সাহা ও রিফাত। পরে দৈয়াপাড়া এলাকায় আশরাফুলকে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মুখে স্কচটেপ পেঁচিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু কিছু দূর যাওয়ার পর অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যাওয়ায় সেটি নেওয়া সম্ভব হয়নি হত্যাকারীদের।এদিকে পরদিন সকালে দৈয়াপাড়া এলাকা থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা মো. আল আমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তানভীর মাহমুদ পাশা জানান, করোনাকালীন সময়ে পরিবারকে সাহায্য করার জন্য অটোরিকশা চালানোর কাজে নামে স্কুলছাত্র আশরাফুল। তার হত্যাকারীরা এর আগে একই পদ্ধতিতে আরও একটি অটোরিকশা ছিনতাই করে। আসামিদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। | 6 |
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১০ জন।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৯৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪১ জনের।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৩ হাজার ২১০ জন।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ লাখ ২২ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৫ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৪৫৯ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। | 3 |
রংপুরের মিঠাপুকুরে শিশু রহিমাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার আসামি রাজা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দা থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড, কোদাল, বটি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সহকারী পুলিশ সুপার। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া স্বীকার করেছেন যে, ধর্ষণের সময় চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধে এবং ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করেন। পুলিশ জানায়, গত ২৬ মে শিশুটির নানাবাড়ির এক আত্মীয় মারা যায়। পরিবারের অন্য সদস্যরা দাফন কাজে সেখানে যায়। শিশু রহিমা ও তার মা বাড়িতে ছিল। শিশুটির রাজা মিয়া (২৫) ছোটবেলা থেকে নানার বাড়িতে নানি হালিমার সঙ্গে বসবাস করেন। শিশুটির আত্মীয় রাজা মিয়া ঘরে ডেকে এনে তাকে ধর্ষণ ও হত্যা করেন। তখন চিৎকার করায় হত্যার পর লাশ ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখে রাজা মিয়া। রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজা মিয়া জানিয়েছেন, ওই দিন দুপুরে মায়ের কাছে ১০ টাকা নিয়ে রহিমা দোকানে চিপস কিনে বাড়ি ফিরছিল। পথে রাজা মিয়া তাকে ১০ টাকা দিয়ে আরও একটি চিপস কিনে আনতে বলেন। চিপস কিনে রাজার ঘরে দিতে যায় রহিমা। এরপর রাজা ঘরের দরজা বন্ধ করে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটি চিৎকার দিলে রাজা তার গলা টিপে ধরেন। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় শিশুটির। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য ব্লেড দিয়ে রহিমার গলা কাটে রাজা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি কোদাল ও বটি দিয়ে ঘরের মধ্যে গর্ত করে, লাশ গর্তের মধ্যে পুঁতে ফেলেন। গর্ত পানি দিয়ে লেপে তার ওপর ধানের বস্তা রেখে দেন। এরপর তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল পাশের বাড়িতে, বটি বেডের নিচে এবং রক্ত মোছার কাজে ব্যবহৃত কাঁথা ও লঙ্গি পুকুরে পুঁতে রাখেন। এরপর তিনি হত্যাকাণ্ড আড়াল করার জন্য সবার সঙ্গে শিশু রহিমাকে খুঁজতে থাকেন। ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরদিন সকাল ৮টায় তার ঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার দিনই হত্যাকারী রাজার নানী হালিমাকে গ্রেফতর করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নিমতলী ট্র্যাজেডির ঘটনায় স্বজন হারানো প্রধানমন্ত্রীর তিন কন্যা ও তাদের স্বামী-সন্তানরা। এসময় প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান। আজ রোববার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই তিন কন্যা। তাদের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। এসময় সায়মা ওয়াজেদ পুতুল সন্তানদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রাণ হারান ১২৪ জন। যাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই তিন কন্যার স্বজনরাও। এরপর স্বজন হারানো উম্মে ফারওয়া আক্তার রুনা, সকিনা আক্তার রত্না ও আসমা আক্তার শান্তার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই তাদের বিয়ে দেন। বর্তমানে নিয়মিত তাদের খোঁজ-খবরও রাখছেন প্রধানমন্ত্রী। | 6 |
বিমানের সহযাত্রীকে ঘুষি মেরে বিতর্কের মুখে পড়েছেন সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার (২০ এপ্রিল) সান ফ্রান্সিসকো থেকে বিমানে চড়ে যাওয়ার সময় এক যাত্রীকে কয়েকটি ঘুষি মারেন বিশ্বের অন্যতম সেরা এই বক্সার। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় টাইসনের বিরুদ্ধে। বিমানেরই আরেক যাত্রীর মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক ৫৫ বছর বয়সী এই তারকাকে চিনতে পেরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। বারবার বিরক্ত করায় এক সময় আর ধৈর্য্য ধরে রাখতে না পেরে সিটের পিছনে ঝুঁকে লোকটিকে আঘাত করতে থাকেন টাইসন। ../ টিএমজেড বিনোদন ওয়েবসাইট বলছে, "আয়রন মাইক"-এর আঘাতে রক্তপাতের ঘটনাও ঘটেছে। জানা গেছে, টাইসন তার পিছনের সিটে বসা লোকটির অনর্গল কথায় বিরক্ত হয়ে যান এবং তাকে চুপ হতে বলেন। কিন্তু, তারপরও লোকটি বিরক্ত করতে থাকলে টাইসন লোকটির মুখে বেশ কয়েকটি ঘুষি মারেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। এক টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, "কল্পনা করুন আপনি এতোটাই বোকা যে, ৩ ঘণ্টার ফ্লাইটে চড়ার পর মাইক টাইসনকে উত্তেজিত করে ফেলেছেন!" তবে, এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন পুলিশ, জেটব্লু এয়ারলাইন এবং টাইসনের প্রতিনিধিরা কোনো তাৎক্ষণিক মন্তব্য করেননি। সর্বকালের সেরা হেভিওয়েটদের একজন টাইসন তার "অনিয়ন্ত্রিত" আচরণের জন্য আগে থেকেই পরিচিত। ১৯৯৭ সালে এক ম্যাচে ইভান্ডার হলিফিল্ডের কানের একটি অংশ কেটে ফেলেছিলেন টাইসন। এছাড়াও, ধর্ষণ ও কোকেন আসক্তির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। | 12 |
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠে বিএনপি নেই। তবে সিলেটে আওয়ামী লীগের পাশাপাশি একাধিক ইউপিতে চেয়ারম্যান পদে আছে নৌকার 'বিদ্রোহী' প্রার্থী। এদিকে একাধিক ইউপিতে বিএনপির নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে প্রায় সবগুলো ইউপিতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে সিলেটের সদর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহণ হবে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে গ্রামের হাট-বাজারের চায়ের দোকানগুলোতে এখন আড্ডার প্রধান বিষয় নির্বাচন। সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী মো. আল আমিন ও সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল আলিম নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। তাঁরা বলেন, নির্বাচন ঘিরে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে প্রচারণাও বেশ ভালো হয়েছে। তাই তাঁরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছেন। একাধিক ভোটার জানান, কয়েকটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনের মাঠে বিএনপি না থাকলেও দলটির একাধিক নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন। ফলে একাধিক প্রার্থীর মধ্য থেকে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য সুযোগ পাচ্ছেন ভোটাররা। সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার বলেন, ইউপি নির্বাচনে দলের বাইরেও গোষ্ঠী ও আঞ্চলিকতা বিবেচনায় নিয়ে মানুষ ভোট দেন। ফলে যেসব প্রার্থীর পক্ষে গোষ্ঠীকেন্দ্রিক তৎপরতায় ভোট বেশি পড়বে, তাঁর জয় সহজ হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫টি ইউপিতেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। এর বাইরে ৮টি ইউপিতে আওয়ামী লীগের ১৪ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী থাকায় সরকারদলীয় প্রার্থীরা বিভিন্ন ইউপিতে অনেকটা বিপাকে পড়েছেন। তবে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগ সম্প্রতি দলের পদধারী ১০ নেতাকে বহিষ্কার করেছে। অন্যদিকে ১০টি ইউপিতে স্বতন্ত্র হিসেবে বিএনপির ১৪ জন নেতা-কর্মী প্রার্থী হয়েছেন। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, ১৫টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ড সদস্যপদে ৫২০ জন এবং সংরক্ষিত সদস্যপদে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। | 9 |
ইরান, রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক, ভেনিজুয়েলা ও নিকারাগুয়া জাতিসংঘ মহাসচিবগুতেরেসেরকাছে লেখা এক চিঠিতে ইরানের ওপর থেকে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত এসব দেশের প্রতিনিধিরা তাদের চিঠিতে বলেছেন, বর্তমানে করোনাভাইরাস বিশ্বব্যাপী ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এবং এই ভাইরাস বিরোধী লড়াইয়ে মার্কিন নিষেধাজ্ঞা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। চিঠিতে আরও বলা হয়েছে, একটি দেশের রাজনৈতিক অভিলাষ পূরণ করতে গিয়ে নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করা উচিত নয়। এ কারণে অবিলম্বে ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা ও উত্তর কোরিয়াসহ অন্যান্য দেশের ওপর আরোপিত আমেরিকার অবৈধ ও দাম্ভিকতাপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য চিঠিতে গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এক লাখ ১৪ হাজার এবং প্রাণ হারিয়েছেন ২১ হাজার মানুষ। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/কালাম | 3 |
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে তিনি রাশিয়া ও আজারবাইজের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। তবে সে চুক্তি তার এবং তার জনগণের জন্য বেদনাদায়ক বলেও অভিহিত করেছেন তিনি। বিতর্কিত এলাকায় নাগোর্নো-কারাবাখ নিয়ে বেশ কিছু দিন ধরে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছিল। আজারবাইজান কৌশলগত শহর শুশা দখলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার পরই চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার জন্য আমি কঠিন, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমি রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ঘোষণাপত্রে সাক্ষর করেছি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইহাম আলিয়েভ বলেছেন, এ চুক্তির ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাবো। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ মার্চ সিঙ্গাপুরে যাচ্ছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের আমন্ত্রণে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হবে। সফরকালে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রথম নারী মুসলিম প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি জানান, দ্বিপক্ষীয় বৈঠকে, বিনিয়োগ সহায়তা বিষয়ক দু'টি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক দু'টি, বিমান সেবা সংক্রান্ত একটি এবং তথ্য প্রযুক্তি খাত সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়অর সম্ভাবনা রয়েছে। এ সফরের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সফর উভয় দেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, বেসামরিক বিমান চলাচলসহ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। রাজনৈতিক দিক থেকে এ সফর আসিয়ানের 'সেক্টরাল ডায়ালগ পার্টনার' হওয়ার বিষয়ে বাংলাদেশের উদ্যোগের পক্ষে সিঙ্গাপুরের সমর্থন লাভ সহজতর করবে। এতে আসিয়ান এবং বর্তমান সভাপতি হিসেবে রোহিঙ্গা সংকট ইস্যুতে সিঙ্গাপুরের সমর্থন লাভের জন্যও অনুরোধ জানানো হবে। এছাড়া বিভিন্ন আঞ্চলিক ও আর্ন্তজাতিক ইস্যুতে উভয় দেশ মত বিনিময় করবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন তিনি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল ও উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকতারা। এছাড়া শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। সফরকালে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম ২০১৮ এবং বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস গোল টেবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী সফরকালে সিঙ্গাপুর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন এবং তার নামে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিড নামকরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া তার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। | 6 |
আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরুতে এ জেলার মানুষ তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। সপ্তাহখানেক আগে নেমেছিল বৃষ্টি। বৃষ্টির পরেই বইছে ঠান্ডা বাতাস, রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। কুয়াশার প্রভাবে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় চার-পাঁচ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যা নামার সঙ্গেই ঘরমুখী হয়ে পড়ে মানুষ। দোকানেও বিক্রি কমেছে। কালিতলা এলাকার চা বিক্রেতা আজাদ বলেন, সন্ধ্যার পরেই বেশি বিক্রি হয় তাঁর। এবার শীতের শুরুতে চায়ের পাশাপাশি দোকানে সেদ্ধ ডিম বিক্রি শুরু করেছেন। অন্যান্য সময় প্রতিদিন গড়ে চার শ থেকে সাড়ে চার শ কাপ চা বিক্রি করতেন। ঠান্ডায় লোকজন না থাকায় এখন ২০০ কাপ চা-ও বিক্রি হয় না। প্রচণ্ড শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গোপালগঞ্জ এলাকার মো. শাহরিয়ার বলেন, 'কয়েক দিন মানুষের আলুখেতত আলু তুলি বেড়াইনু। দুই দিন থাকি কাজত যাওয়া যাছে নাই। সকালত খুব ঠান্ডা পড়েছে। হাত-পার কোকড়া লাগি যাছে।' বিক্রি বেড়েছে শীতের কাপড়ের দোকানেশীত থেকে রক্ষায় মানুষ ভিড় করছে গরম কাপড়ের দোকানে। বিশেষ করে শহরের কাছারি এলাকায় হকার্স মার্কেটে বেড়েছে মানুষের ভিড়। এখানে পুরোনো জ্যাকেট, সোয়েটার, কম্বল, চাদরসহ বিভিন্ন গরম কাপড় বিক্রি হয়। হকার্স মার্কেটে জ্যাকেট ৩৫০ থেকে ১ হাজার ২০০ টাকা করে, সোয়েটার ১৩০ থেকে ৪০০ টাকা, কম্বল ১৮০ থেকে ৩ হাজার টাকা, মাফলার ৭০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মার্কেটের বাইরে ছোট ছোট দোকানে টুপি ও মোজার চাহিদা বেশি। প্রতিটি মাংকি টুপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ২০০ টাকা, হাতমোজা প্রতি জোড়া ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাছারি এলাকায় সোয়েটার, টাইলস ও চাদর বিক্রি করেন মৌসুমী আক্তার। তিনি জানালেন, গত তিন-চার দিন ঠান্ডাটা বেশি পড়ায় বিক্রি কিছুটা বেড়েছে। কয়েক দিন আগপর্যন্ত মার্কেটে লোকই ছিল না। তবে কাপড় কিনতে আসা ক্রেতাদের অভিযোগ ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কাপড়ের দামও। বিরল উপজেলার বিজোড়া থেকে হকার্স মার্কেটে এসেছেন বিউটি আরা। ৮০০ টাকায় দুটি সোয়েটার কিনেছেন তিনি। তিনি জানালেন, গতবার এ রকমই সোয়েটার কিনেছেন আড়াই শ টাকা দিয়ে। এবার সেখানে ৪০০ টাকা দাম। শীতের কাপড় ভালো-মন্দ দেখার চেয়ে প্রথম দরকার গরম কেমন হবে। | 6 |
সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় বিনা অপরাধে তিন বছর জেল খাটা জাহালমকে আগামী বুধবার (১৭ এপ্রিল) হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার শুনানির নতুন দিন নির্ধারণ করেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 6 |
ডুবে যাওয়ার ১০৭ বছর পর একটি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা জাহাজটির ধ্বংসাবশেষের একটি ভিডিও করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। জাহাজটির নাম এনডুরেন্স। এটি এন্টার্কটিকায় অনুসন্ধানকারী স্যার আর্নেস্ট শ্যাকলটনের। সম্প্রতি এটি দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের একেবারে তলায় পাওয়া গেছে। সাগরে বরফের মধ্যে দীর্ঘদিন আটকে থাকার পর ১৯১৫ সালে জাহাজটি ডুবে যায়। এ সময় শ্যাকলটন ও জাহাজে থাকা অন্যরা ছোট নৌকার মাধ্যমে ও পায়ে হেঁটে পালিয়ে কোনোমতে আত্মরক্ষা করেন। ডুবে যাওয়ার আগে জাহাজটি বহুদিন বরফে আটকে ছিল ভিডিওতে দেখা যায়, শত বছর ধরে পানির তিন কিলোমিটার (১০ হাজার ফিট) নিচে থাকার পরও এটির অবয়ব এখনও স্পষ্ট। এর কাঠগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এখনও নষ্ট হয়ে যায়নি। জাহাজের নাম এনডুরেন্স এখনও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এ আবিষ্কার অভিযানে সম্পৃক্ত সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ মেনসান বাউন্ড বলেন, এখন পর্যন্ত এটি আমার দেখা সবচেয়ে ভালো কাঠের জাহাজের ধ্বংসাবশেষ। হারিয়ে যাওয়া জাহাজটি খুঁজে বের করার প্রকল্প ফকল্যান্ড মেরিটাইম হেরিটেজ ট্রাস্ট (এফএমএইচটি) পরিচালিত। এতে আফ্রিকার একটি বরফকাটার জাহাজ আগুলহাস দ্বিতীয় ব্যবহার করা হয়েছে। বরফকাটার জাহাজ আগুলহাস দ্বিতীয় প্রকল্পের প্রধান ছিলেন ড. জন শিয়ার্স। তিনি বলেন, যখন ক্যামেরা জাহাজটির নামের জায়গায় পৌঁছাল তখনকার মুহূর্তটি ছিল 'অসাধারণ'। জন শিয়ার্স বলেন, জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ঘটনা একটি অবিশ্বাস্য অর্জন। | 5 |
দেশে প্রতি ৫ জনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ (২১%) উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ বিশেষত হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এবিষয়ে গণসচেতনতা তৈরি, ওষুধ এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম। তবে উচ্চ রক্তচাপের ক্রমবর্ধমান প্রকোপ ও বিস্তার কমাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ বুধবার (১৮ মে) রাজধানীর ফার্স হোটেলে এসব বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রামের কর্মকর্তারা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২২ উপলক্ষে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রাম, প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সম্মিলিতভাবে এই 'মিট দ্য প্রেস' আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য 'সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন'। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী ও কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মীর ইশরাকুজ্জামান এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। | 4 |
বোদা (পঞ্চগড়): বিয়ে করলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গত ৩ জুন দুই পরিবারের কয়েকজনকে নিয়ে মন্ত্রীর এক আত্মীয়ের বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা ছিল অত্যন্ত গোপনীয়।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বিয়ের পরের দিন তাঁর ফেসবুক ওয়ালে বিয়েবাটির একটি ছবি দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান। এরপর থেকে মন্ত্রীর বিয়ের বিষয়টি সবাই নিশ্চিত হয়।বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিনুল হক মহসিন জানান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল কাদের মন্ত্রীকে ফোন করেই বিয়ের বিষয়টি নিশ্চিত হয়েছেন।মহসিনুল হক আরও জানান, যাঁকে মন্ত্রী বিয়ে করেছেন তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। এর আগে মেয়েটির আরেকটি বিয়ে হয়েছিল। স্বামী মারা গেছেন। সেই সংসারে নবম শ্রেণিতে পড়া এক সন্তান রয়েছে। মন্ত্রীর নববিবাহিতা স্ত্রী ঢাকার গুলশানে থাকেন। তিনি পেশায় একজন আইনজীবী। এর বাইরেও তিনি আবাসন প্রকল্পের ব্যবসার সঙ্গে জড়িত। জানা গেছে, রেলমন্ত্রীর স্ত্রীর নাম শাম্মী আক্তার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার প্রয়াত আবদুর রহিমের মেয়ে। ৫ জুন (শনিবার) ঢাকার উত্তরায় মন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে শাম্মী আক্তারের আকদ হয়। শাম্মী আক্তার পেশায় একজন আইনজীবী। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। কনে শাম্মী আক্তারের বসয় ৪২ বছর আর বর নূরুল ইসলামের বয়স ৬৫। | 6 |
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিএনপিকে নোংরা রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, দুর্যোগ নিয়ে বিএনপি নেতারা নোংরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এটি দুঃখজনক। আজ শুক্রবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় করণীয় ঠিক করতে দলের সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এ আহ্বান জানান। মাহবুব উল আলম হানিফ বলেন, 'বিএনপির নেতারা বলে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী এই দুর্যোগে কোনো ব্যবস্থা না নিয়ে হঠাৎ করে লন্ডন চলে গেছেন। আমরা মনে করি, দুর্যোগ নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে, এটা বন্ধ করা উচিত।' ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে হানিফ বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি সরকার নিয়ে রেখেছে। এমনকি প্রশাসনের সঙ্গে প্রতিটি জেলা, উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরাও প্রস্তুত রয়েছেন দুর্যোগ-পূর্ব ও পরবর্তী করণীয় দায়িত্ব নিয়ে। তিনি বলেন, সরকারি প্রস্তুতির মধ্যে রয়েছে, নৌ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয় ছুটির দিনেও খোলা রাখা হয়েছে, যেন জরুরি সেবা চালু রাখা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগে সম্ভাব্য এলাকাগুলোর প্রশাসন কাজ শুরু করেছে। এসব জেলা ও উপজেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে সরকারি ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা একযোগে সবধরনের সেবা দিতে প্রস্তুত আছেন। প্রাথমিক চিকিৎসা, শুকনো খাবারসহ সব ধরনের ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। প্রথমে মাইকিং করে সারা দেশের মানুষকে দুর্যোগের বিষয়ে সতর্ক ও করণীয় জানানোর কাজ চলছে। আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, প্রতি উপজেলায় মনিটরিং সেলের তত্ত্বাবধায়কের জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ ৫০ সদস্যের একটি টিম কাজ করছে। তিনি বলেন, এই টিমের কাজ সারা দেশে প্রতি মুহূর্তে কোথায় কী দায়িত্ব পালন করা প্রয়োজন, সে বিষয়ে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া। এ সময় তিনি দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। | 9 |
খুলনার রূপসায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমদাদুল মল্লিক (২৪) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইমদাদুল মল্লিক রূপসার শ্রীফলতলা এলাকার ইদ্রিস মল্লিকের ছেলে। শুক্রবার সকালে পালেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ইমদাদুল মল্লিককে গ্রেফতার করে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের এই দিনে মুক্তাগাছায় এসেছিলেন পূর্বঘোষিত একটি অনুষ্ঠানে যোগ দিতে। ওই স্থানে বঙ্গবন্ধুর নামে মিউজিয়াম করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তাগাছার বাসিন্দারা।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সময়ে প্রকাশ্যে রাজনীতি করা ছিল নিষেধ। এমন পরিবেশে ১৯৬৬ সালের ১০ মার্চ বঙ্গবন্ধু পৌর শহরের দারিচারিআনি বাজার এলাকায় একটি জনসভায় ভাষণ দিতে আসেন। এর আগে তিনি চা পান ও বিশ্রাম নিতে বসেন পরিত্যক্ত মুক্তাগাছার জমিদার বাড়ির একটি কক্ষে। সেখান থেকেই তিনি বের হয়ে জনসভা মঞ্চে ওঠেন ভাষণ দিতে।ওই স্থান ও কক্ষটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। তাদের দাবি, সেখানে যেন বঙ্গবন্ধু মিউজিয়াম বানানো হয়।জানা গেছে, তখনকার সময়ে মুক্তাগাছার ছাত্রনেতারা জমিদারদের রেখে যাওয়া বাড়ির একটি কক্ষ ব্যবহার করতেন শিল্প-শিল্পী ক্লাব নামে। ওই ক্লাব থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডও পরিচালনা করতেন।১৯৬৬ সালের ১০ মার্চ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা দারিচারিআনি বাজারে জনসভা ডাকেন। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওই দিন দুপুর ১২টায় সড়কপথে মুক্তাগাছায় পৌঁছান বঙ্গবন্ধু। জনসভার সময় দেওয়া হয় বিকেল ৩টায়। এ সময়ে তিনি বসেছিলেন জমিদার হরেরাম কিশোর আশ্চার্য চৌধুরীর রেখে যাওয়া বাড়ির একটি কক্ষে।বঙ্গবন্ধুর আড্ডায় অংশ নেন তৎকালীন আওয়ামী লীগ নেতা প্রয়াত শিশির কুমার রক্ষিত, সুভাষ চন্দ্র রক্ষিত, খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, ইয়াকুব আলী মৌলভী, আবু তাহের সরকার ছানা মিয়া, হোসেন আলী সরকার, ছাত্রনেতা বছির উদ্দিন, আবুল কাশেমসহ মুক্তাগাছার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও ছাত্রনেতা।এখন অবশ্য বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইটের বেড়া দিয়ে পুরো বাড়িতে ঢোকার পথ বন্ধ। যে কক্ষে বঙ্গবন্ধু বসেছিলেন, ওই কক্ষটিও বন্ধ করে দেওয়া হয়েছে। কক্ষটি স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা সংরক্ষণের দাবি জানিয়েছেন।মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম বলেন, 'বঙ্গবন্ধুর অর্জন বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না। তিনি মুক্তাগাছায় এসেছিলেন, এটাও আমাদের অহংকারের বিষয়। আমরা চাই বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে। তাই জমিদার বাড়ির যে কক্ষে বঙ্গবন্ধু এসে আড্ডা দিয়েছিলেন, সেই কক্ষটি যেন বঙ্গবন্ধু মিউজিয়াম বানানো হয়। এ দাবি মুক্তাগাছার সর্বস্তরের মানুষসহ সব বীর মুক্তিযোদ্ধার।' | 6 |
বাল্যবিয়ে, মাদক ও জঙ্গি প্রতিরোধে শপথ নিয়েছে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী।
বুধবার ৮ উপজেলার ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শপথ নেয়। জেলা পুলিশের উদ্যোগে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার মিজানুর রহমান।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ ও চৌধুরী মঞ্জুরুল কবির। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, 'জঙ্গি, সন্ত্রাস আর মাদক দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং একজন মাদকসেবী পরিবার ও সমাজের সুখ-শান্তি নষ্ট করে। তাই শিক্ষার্থীরা যেন বিপদগামী না হয় এবং বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার থাকে ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে সেই সচেতনতার অংশ হিসবে জেলা পুলিশ এই আয়োজন করে।'
| 6 |
চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোরশেদ ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজ্জে মিয়ার ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মোরশেদ ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় তৌহিদুল ইসলাম সুমন (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন। আহত সুমন একই এলাকার আজিজির রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মোটর সাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে বাগোয়ান আসার পথে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জে মিয়ার ঘাটা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মোরশেদ আলম।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। | 6 |
ঢাকা: আষাঢ় মাসের শুরু থেকেই প্রতিদিন দেখা দিয়েছে কমবেশি বর্ষণ। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টিপাত। এতে বিপাকে পড়ে অফিসগামী লোকজন। শুধু তাই নয়, ভারী বর্ষণের কারণে ঢাকার বেশির ভাগ রাস্তায় দেখা দেয় জলাবদ্ধতা।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝে মাঝে বজ্রপাতও থাকতে পারে।সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ জানান, আজ সারা দিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারা দিন আকাশ থাকবে মেঘলা। এখন বর্ষাকাল, তাই সকাল-দুপুর-রাত যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়াবিদ আরও জানান, আজ সারা দিন বৃষ্টি থাকলেও দুপুরের দিকে একটু কমতে পারে। কিন্তু রোদ ওঠার কোন সম্ভাবনা নাই।আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সন্ধ্যায় দেওয়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। | 7 |
'এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' কবিতার কবি হেলাল হাফিজের হাতে বাংলাদেশ প্রতিদিন আজীবন গুণীজন সম্মাননা তুলে দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উপলক্ষে ১৯ গুণীজনকে আজীবন সম্মাননা জানানো হয়। সেই তালিকায় ছিলেন কবি হেলাল হাফিজ। কিন্তু অসুস্থতার কারণে নির্ধারিত দিনে তিনি আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি। বর্তমান বিশ্ব বাস্তবতায় কবি সম্মাননাটি এরই মধ্যে তুলে দেওয়ার অনুরোধ করেন। এ কারণে আজ শনিবার ইস্কাটনে তার ভাইয়ের বাসায় আজীবন সম্মাননা ক্রেস্ট, সম্মাননাপত্র ও এক লাখ টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
ব্রহ্মপুত্র নদের পাড়ে ছোট্ট একটি গ্রাম সাবদি। প্রতি বছরের শীত মৌসুমে ফুলের জন্য আলাদা কদর বাড়ে এই গ্রামের। অথচ কয়েক বছর আগেও এই গ্রামের জনপ্রিয়তা এত বেশি ছিল না। সাবদির সৌন্দর্যের কথা সকলের কাছে ছড়িয়ে পড়তেই পর্যটকদের ঢল নামে এখানে। এখানকার সাধারণ কৃষকদের ফুল চাষের মতো ব্যতিক্রমী উদ্যোগ বদলে দিয়েছে গ্রামের চিত্র। সৌন্দর্যমণ্ডিত এই গ্রামটি নিজেদের পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলায় আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন বাসিন্দারা।সাবদি গ্রামটির অবস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে। ব্রহ্মপুত্র নদের শাখা বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে। প্রায় এক দশক আগে মাত্র চারজন কৃষক মিলে সিদ্ধান্ত নেন ফুলের চাষ করার। সেই থেকেই যাত্রা হয় তাদের। লাভের মুখ দেখায় সাবদিসহ আশপাশের দীঘলদি, মাধবপাশা গ্রামেও শুরু হয় বাণিজ্যিকভাবে ফুলের চাষ। বর্তমানে প্রায় ১২ মাসই আশপাশের এলাকার প্রায় ৪০০ বিঘা জমিতে নানা জাতের ফুলের চাষ হচ্ছে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানকার ফুল নারায়ণগঞ্জের চাহিদা মিটিয়ে ঢাকার শাহবাগসহ মুন্সিগঞ্জে বিক্রি করা হয়। প্রতিবছর ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়। পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুলচাষি ও তাঁদের পরিবার। একসময় শস্য ও সবজি চাষ করে আসা কৃষকেরা বর্তমানে ফুল চাষ করে সচ্ছলতার মুখ দেখছেন।স্থানীয়রা বলছেন, শস্য অপেক্ষা ফুল চাষে নিজেদের নিয়োজিত করা চাষিরা পুরো গ্রামকে আমূল বদলে দিয়েছেন। প্রতিদিনই অসংখ্য পর্যটকের আগমনে মুখর থাকে পুরো গ্রাম। বিশেষ করে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে। তবে নারায়ণগঞ্জ শহর থেকে সাবদি পর্যন্ত যাতায়াত ব্যবস্থা আরেকটু উন্নত করা গেলে সহজেই চলাচল করতে পারবেন দর্শনার্থীরা।সরেজমিন সাবদির বেশ কয়েকটি ফুলের বাগান ঘুরে দেখা যায়, গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, ডালিয়া, রজনীগন্ধা, গোলাপসহ বিভিন্ন প্রকারের ফুল চাষ হচ্ছে এখানে। পাশাপাশি ফুল ক্রয় ও সৌন্দর্যে সাধারণ মানুষ বিনোদনের জন্য ভিড় করছেন বাগানে। একসঙ্গে এত ফুলের দেখা পেয়ে দর্শনার্থীরা অভিভূত। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভিড় করেন সাবদি গ্রামে। তবে ফুলচাষিরা তাঁদের বাগান রক্ষায় কড়া পাহারা দিয়ে রাখছেন প্রতিনিয়ত।প্রায় ৪০ বিঘা জমিতে ফুল চাষ করা চাষি আলমগীর বলেন, 'পুরো বাগানে প্রায় ৪০ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। ধারণা করছি এই ফেব্রুয়ারিতে ভালো আয় হবে ফুল বিক্রি করে। তা ছাড়া এ বছর ফুলের ফলনও বেশ ভালো। করোনার কারণে দাম পাওয়া নিয়ে একটু চিন্তায় আছি। তবে লোকসান হওয়ার সম্ভাবনা কম। ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা বেশি থাকায় দিনরাত কাজ করে যাচ্ছেন সকল চাষি।'আরেক ফুলচাষি মোতালেব বলেন, 'আমরা আগে ধান, ফুলকপি, পাট, আলুসহ বেশ কয়েক পদের শস্য সবজি চাষ করতাম। কিন্তু এসবে অনেক সময়েই ভালো দাম পাওয়া যেত না। কিন্তু ফুল চাষ করে বিনিয়োগের চেয়ে বেশ ভালো দাম পাওয়া যায়। আর সে কারণেই ফুল চাষে আগ্রহ বাড়াচ্ছে সবাই।'বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা বলেন, 'আমরা মূলত মাঠপর্যায়ে কৃষি নিয়ে কাজ করি। বন্দরে বড় একটি ফুলচাষিদের অংশ রয়েছে। তাঁদের জন্য আমরা আলাদাভাবে সহায়তা করে থাকি। বেশ কিছুদিন আগে গাজীপুর ও যশোরে ফুলচাষিদের নিয়ে কর্মশালা হয়েছে। আমাদের বন্দরের বেশ কিছু কৃষক তাতে অংশ নিয়েছেন। জাইকা থেকে কৃষি খাতে যে অনুদান এসেছে, তা অর্ধেক ফুলচাষি ও অর্ধেক সাধারণ চাষিদের জন্য রাখা হয়েছে। সব মিলিয়ে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।' | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতিমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলনবিলাস মাত্র। বিএনপির এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়। বিএনপির নেতারা সারা দেশে সংকট দেখতে পান, কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পান না। হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়? বিএনপির নেতারা খণ্ডিত দৃষ্টি দিয়ে দেখছেন সবকিছু। আজ বুধবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।সরকার তাঁবেদার সরকারে পরিণত হয়েছে-বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে তাঁবেদারি তাদেরই হাতিয়ার, যারা জনগণের সমর্থনের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার অলিগলি খোঁজে। বিএনপিই তাঁবেদারিবান্ধব দল, যারা নিজেরাই নিজেদের গঠনতন্ত্র মানে না। যারা কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেয়, জনগণের কাছে যেতে সাহস পায় না, তারাই হচ্ছে তাঁবেদার। আওয়ামী লীগ এ দেশকে আত্মমর্যাদাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। বিএনপি বাংলাদেশকে তাঁবেদার ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি।কাদের বলেন, জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণনীতিই এখন বিএনপির রাজনীতি। তারা সাদাকে সাদা যেমন বলতে পারে না, তেমনি পারে না কালোকে কালো বলতে। অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে। তাই তারা এই বাস্তবতা এখনো উপলব্ধি করতে পারছে না। কর্মীদের চাঙা রাখতে নানা মুখরোচক বক্তব্য দেয়, যা অন্তঃসারশূন্য।সড়ক পরিবহনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য অগ্রযাত্রায়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির চলমান ধারায় সংকটের কোনো ছায়া পড়েনি। বরং উন্নয়নে যাদের গাত্রদাহ, তারাই ঈর্ষার আগুনে জ্বলছে। বিএনপির রাজনীতি আজ জননিন্দিত। জনগণের মনের ভাষা, চোখের ভাষা যারা বুঝতে পারে না, তারাই ক্রমশ জনগণের আস্থার কেন্দ্র থেকে ছিটকে পড়ছে। দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে-বিএনপি নেতাদের এমন কথা শুনলে জনগণ নীরবে হাসে। কারা কী বলছে! দুর্নীতি ছিল তাদের শিরায় শিরায়, যা থেকে এখনো তারা বেরিয়ে আসতে পারেনি।ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ নেতৃত্বতোষণকে বিএনপি রীতিমতো শিল্পে পরিণত করেছে। শেখ হাসিনার সরকার বিভিন্ন খাতে নিজ উদ্যোগে পরিচালনা করছে শুদ্ধি অভিযান, অনিয়মকারীদের আনা হচ্ছে প্রশাসনিক, আইনগত ও সাংগঠনিক শাস্তির আওতায়। এই সাহস একমাত্র বঙ্গবন্ধুকন্যাই দেখাতে পেরেছেন। বিএনপি কি একটি নজির দেখাতে পারবে? তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? | 9 |
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে বেশ উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবির। এরই মধ্যে আন্তর্জাতিক পরিসর থেকেও এই হত্যার তদন্তের জোর দাবি উঠেছে। এর মধ্যেই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ।গতকাল বুধবার মুহিবুল্লাহর ওপর হামলার সময় তাঁর ভাই হাবিবুল্লাহ তাঁর সঙ্গেই ছিলেন। সে সময়ের পরিস্থিতি বর্ণনা করে আজ বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'আমি মাস্টার মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। আমরা দুই ভাই এশার নামাজ পড়ে মসজিদ থেকে এসে আরএসপিইউআর অফিসে বসে বিভিন্ন বিষয়ে শলা-পরামর্শ করছিলাম। আমার ভাই রোহিঙ্গাদের ছোট-বড় সবাইকে নানাভাবে সহযোগিতা করত বলে সে খুব জনপ্রিয়। সে রোহিঙ্গাদের নেতা।'পেশায় শিক্ষক মুহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (আরএসপিইউআর) চেয়ারম্যান। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই নেতা। ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি। রোহিঙ্গা অধিকার আদায়ের দাবি নিয়ে সোচ্চার এই নেতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে আরএসপিইউআর কার্যালয়ে বিভিন্ন লোক আসতেন তাঁর সঙ্গে আলাপ করতে। গতকালও এসেছিলেন জানিয়ে হাবিবুল্লাহ বলেন, 'এশার নামাজের পর অফিসেও কিছু লোক এসেছিল। তাদের সাথে আলাপ করছিল (মুহিবুল্লাহ)।' তিনি বলেন, 'বাইরে থেকে ২-২৫ জন লোক অস্ত্র নিয়ে ঢুকেই গুলি করে আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়।'কারা করেছে-এমন প্রশ্নের জবাবে হাবিবুল্লাহ বলেন, 'যারা করেছে, তাদের দু-তিনজনকে আমি চিনি। তারা ক্যাম্পের পরিচিত মুখ।' তিনি বলেন, 'এদের মধ্যে আবদুর রহিম লালু আরসার নেতা। আরেকজন ছিল কালো পোশাক পরা। এর বাইরে ছিল আরসা নেতা মুরশিদ। আরও যারা মেরেছে, তাদের সামনে আনা হলে আমি চিনব।'কেন মারা হলো? এ প্রশ্নের উত্তরে হাবিবুল্লাহ বলেন, রোহিঙ্গারা বিপদে-আপদে তাকে (মুহিবুল্লাহকে) পায়। সে নেতা হয়ে গিয়েছিল। যারা মেরেছে, তারা বলে-'তুই কিসের নেতা? আমরাই নেতা।' ওরা বলেছে-'তুই এখানে অফিস করতে পারবি না। নেতা হতে পারবি না।' সব রোহিঙ্গা কেন তাকে ভালো জানে-এটাই তাঁর কাল হয়েছিল। | 6 |
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা, ট্রাফিক ক্যাম্পেইন এবং প্রচারপত্র ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নিসচার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিশবিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে এ কর্মশালা হয়।কর্মশালায় ট্রাফিক আইন, ট্রাফিক চিহ্ন, রাস্তা পারাপারের নিয়ম, গাড়িতে যাত্রী হিসেবে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণগুলো নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন নিসচার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।সভাপতিত্ব করেন নিসচার জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু। মূল প্রবন্ধ উপস্থাপন এবং কর্মশালা পরিচালনা করেন প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমেদ। কর্মশালা শেষে নগরীর লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে গাড়িচালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ওয়ালিউর রহমান বাবু। | 6 |
বাংলা সিনেমা নির্মাণ করে প্রসংশিত হয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন। ফের বড়পর্দায় ম্যাজিক দেখাতে আসছে তিনি। সঙ্গে আছেন মেয়ে কঙ্কনা সেনশর্মা। পর্দায় একসঙ্গে এই জুটি বরাবরই ম্যাজিক দেখিয়েছেন। তবে এবারে হিন্দি ছবি তৈরি করবেন পরিচালক অপর্ণা সেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়া। ছবির নাম 'দ্য রেপিস্ট'। ছবির ঘটনা তিন প্রধাণ চরিত্রকে নিয়ে। এক ভয়ংকর ঘটনার মাধ্যমে তাদের একে অপরের জীবনে জড়িয়ে যায় ছবিতে। অপরাধ হলে ভিক্টিমকে যেমন ট্রমার মধ্যে নিয়ে যায়, তেমনই অপরাধীর মনের মধ্যে কী চলে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন পরিচালক। ইতিমধ্যে ছবিতে অর্জুন রামপালের দৃশ্যের শুটিং শেষ হয়ে গেছে। মার্চ মাসে শুটিং শেষের পর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা। সেখানে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অপর্ণা সেনকে। | 2 |
বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনা বিষয়ে ডুবে যাওয়া লঞ্চের জীবিত উদ্ধার হওয়া যাত্রী মো. মাসুদ ঘটনার বর্ণনা গণমাধ্যমে দিয়েছেন। মাসুদ বলেন, 'আমি কেবিনে ছিলাম। গ্লাস খুলে আমি বের হইছি। ভেতরে আমার আপন দুই মামা ছিলেন। তারা তো বের হতে পারেননি। তাদের খোঁজ করছি।' তার নিখোঁজ থাকা দুই মামা হলেন- আফজাল শেখ ও বাচ্চু শেখ। তিনি বলেন, ঘাটে ভেড়ার জন্য আমাদের লঞ্চ (মর্নিং বার্ড) সোজা আসছিল। অন্য একটা লঞ্চ ত্যাছড়াভাবে (বাঁকা) রওনা দিয়েছে। ত্যাছড়াভাবে রওনা দেয়াতে ওই লঞ্চটা ধাক্কা দিয়েছে আমাদের লঞ্চের মাঝে। ধাক্কা দেয়ার সঙ্গে সঙ্গে লঞ্চটা কাইত হয়ে ডুবে গেছে। তলায় যেতে ১০ সেকেন্ডও সময় নেয়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর লঞ্চে থাকা প্রায় ৫০ জনের মতো যাত্রী আমরা সাঁতরে পাড়ে উঠতে পারছি। বাকি যাত্রী কেউ উঠতে পারেনি। তারা লঞ্চের ভেতরেই ছিলেন। আমরা প্রায় ১৫০ জনের মতো ছিলাম। রাজধানীর ইসলামপুরের গুলশানআরা সিটিতে কাপড়ের ব্যবসা করেন মাসুদ। প্রতিদিন তিনি সকালে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসে কাপড়ের দোকান করেন। গতকাল রোববার (২৮ জুন) ময়মনসিংহ থেকে তার দুই মামা তাদের মুন্সিগঞ্জের বাসায় বেড়াতে যান। তাদের নিয়ে আজ সকালে লঞ্চের একটি কেবিনে করে ঢাকায় ফিরছিলেন। লঞ্চডুবির বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ নামের লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। | 6 |
আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। একইসঙ্গে সংগঠনের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রফিক উল্ল্যাহ সেলিমকেও।শনিবার সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ফেডারেশানের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৪০ বছরের পুরোনো এ সংগঠনে এমন ঘটনা এবারই প্রথম ঘটল।গ্রুপ থিয়েটার ফেডারেশানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেশনের গত তিন বছরে ব্যয় হওয়া ১ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৩৭৩ টাকার হিসাব দিতে পারেননি কামাল বায়েজীদ। এ ছাড়া জনতা ব্যাংকে সংগঠনের অ্যাকাউন্ট থেকে ২০১৯ সালে নিজের অ্যাকাউন্টে সংগঠনের টাকা স্থানান্তর করেন তিনি। একক সিদ্ধান্তে ফেডারেশনকে পরিচালিত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন কামাল-এমন অভিযোগও আনা হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কামাল বায়েজীদ ভবিষ্যতে কখনো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানে কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না।তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কামাল বায়েজীদ। ফেডারেশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন তিনি। কামাল বায়েজীদ বলেন, 'আমার চেয়ারম্যান মহোদয়, যিনি এখন শিল্পকলার মহাপরিচালক, তিনি দুর্নীতির দায়ে এখন তদন্তের সম্মুখীন। কারও নৈতিক স্খলন হলে তাঁর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। আমি সে কথাটা তাঁকে বলেছিলাম। তার পর তিনি আমার বিরুদ্ধে এমন অগঠনতান্ত্রিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্তকে আমি প্রত্যাখ্যান করছি।' কামাল বায়েজীদ জানান, ফেডারেশানের বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকী হুট করেই এই সভা আহ্বান করেন। শারীরিক অসুস্থতা ও করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সভার তারিখ পেছানোর কথা বললেও তড়িঘড়ি করে আহুত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।তবে এ বিষয়ে লিয়াকত আলী লাকীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মোবাইল নাম্বারে মেসেজ পাঠিয়েও সাড়া মেলেনি।বিষয়টি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক কয়েকজন সভাপতি রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ ও ম হামিদকে জানিয়েছেন কামাল বায়েজীদ। তিনি বলেন, 'আমি চাই তাঁদের মাধ্যমেই বিষয়টির সমাধান হোক। যদি অভিযোগ প্রমাণ হয়, তাহলে যে শাস্তি তাঁরা দেন, মাথা পেতে নেব। কিন্তু অভিযোগ প্রমাণিত না হলে আমার যে মানহানি হয়েছে, সেটার বিরুদ্ধে ফেডারেশানের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব।' | 2 |
ট্রানজিট পণ্য পরিবহনের চুক্তির আওতায় ভারতের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরের দিকে 'এমভি সেঁজুতি' জাহাজে চালানটি বন্দর জেটিতে আনা হয়। এটি চট্টগ্রাম বন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারতীয় পণ্য উত্তর-পূর্ব রাজ্যে পরিবহনের পরীক্ষামূলক প্রথম চালান। বাংলাদেশি এই জাহাজে পণ্যবাহী ১৬০ একক কনটেইনার (প্রতিটি ২০ ফুট লম্বা) রয়েছে। এর মধ্যে চারটি ভারতের পণ্যবাহী। এতে চার কন্টেইনার ট্রান্সশিপমেন্ট পণ্য রয়েছে। এরমধ্যে আছে ইস্পাত ও ডাল। এসব পণ্য সড়কপথে যাবে ত্রিপুরায়। বাকি ১৫৬টিতে করে পণ্য আমদানি করেছেন বাংলাদেশের আমদানিকারকেরা। জাহাজটিতে ১৪০ একক খালি কনটেইনার রয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এসব পণ্য পরিবহন হচ্ছে। গত বৃহস্পতিবার কলকাতার শ্যামপ্রসাদ মুখার্জি বন্দরে এই চার কনটেইনার পণ্য বোঝাই করা হয়। এরপর জাহাজটি বাংলাদেশি আমদানিকারকদের পণ্য নিয়ে হলদিয়া বন্দরেও কনটেইনার বোঝাই করে। গত রোববার রাতে হলদিয়া থেকে রওনা হয় জাহাজটি। দুই দিনের মধ্যে জাহাজটি আজ সকালে বন্দরে পৌঁছাল। | 0 |
পরকীয়া প্রেমের জের থেকে সম্পর্কে জটিলতা, আর এর পরিপ্রেক্ষিতেই খুন হতে হয়েছে ফেনীতে রাখাল ছেলে মোজাম্মেল হক সাগরকে।এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে হত্যাকাণ্ডের শিকার যুবকের প্রেমিকা, তার স্বামী ও ভাসুর। রোববার সকালে ফেনী গোয়েন্দা (ডিবি) পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেন। আসামিরা ফেনী ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গত ৩০ মে সকালে ফেনী শহরের রামপুরের শাহনাজ ডেইরী ফার্মের রাখাল মোজাম্মেল হক সাগরকে (২৮) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাথমিক অবস্থায় হত্যার ঘটনাটি ছিল ক্লু লেস। ডিবি পুলিশ তৎপরতা চালিয়ে হত্যার সাথে জড়িত পরকীয়া প্রেমিকা খালেদা আক্রার বৃষ্টি (২৬), তার স্বামী ফরিদগঞ্জ থানার অষ্টা গ্রামের আবদুল খালেকের ছেলে মোহন ওরফে নয়ন (৩০) ও নয়নের আপর বড় ভাই রাজনকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি জানান, রাজনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আষ্টা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ও নিহত সাগরের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে শনিবার রাতে বৃষ্টি ও তার স্বামী নয়নকে ফেনীর শহরতলীর রানীর হাট এলাক থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশকে দেওয়া আসামির জবানবন্দি উল্লেখ করে পুলিশ সুপার আরো জানান, আসামি বৃষ্টির সাথে নিহত সাগরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সাগরের মোবাইলে বৃষ্টি ও সাগরের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা ছিল। কিন্তু খুনের কিছু দিন আগে তাদের পরকীয়া সম্পর্ক জানাজানি হয়ে গেলে সম্পর্ক ভেঙ্গে যায়। বৃষ্টির স্বামী নয়ন সাগরের কাছ থেকে আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার ও তাকে হত্যার পরিকল্পনা করে। এতে যুক্ত করা হয় নয়নের ভাই রাজনকে। ৩০ মে ঘটনার দিন সকাল ১০টার দিকে নয়ন ও ভাসুর রাজন বৃষ্টিকে সঙ্গে নিয়ে সাগরের খামারে আসে। এ সময় সাগরের সাথে তাদের তর্ক বির্তকের এক পর্যায়ে সাগরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। ফেনী ডিবির ওসি নুরুজ্জমান জানান, রোববার দুপুরে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এএসএম এমরানের আদালতে সোপর্দ করে পুলিশ। | 6 |
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান ঘটেছিল। এই দিনের মহানায়ক ছিলেন বীর উত্তম কর্নেল আবু তাহের। খলনায়ক ছিলেন বিশ্বাসঘাতক জেনারেল জিয়াউর রহমান। ৭ নভেম্বরের সিপাহি বিদ্রোহের বিরুদ্ধে অনেক রকম আলোচনা-সমালোচনা হয়ে থাকে। আমি প্রথমেই বলতে চাই যে এটা সৈনিক হত্যা দিবসও না, মুক্তিযোদ্ধা হত্যা দিবসও না, অফিসার হত্যা দিবসও না অথবা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও না। যাঁরা ওইভাবে বলার চেষ্টা করেন, তাঁরা কার্যত ইতিহাসকে আড়াল করার চেষ্টা করেন। অবশ্য দেরিতে হলেও ধামাচাপা দেওয়া সত্য আজ প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এখন সবাই সুস্পষ্টভাবে বলছেন, কারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, কারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী তথা মেজর ডালিম-ফারুক-রশীদ গংয়ের নিরাপদে দেশত্যাগ করার ব্যবস্থা করে দিয়েছে, তা সবই প্রকাশ হয়ে পড়েছে। এমনকি খালেদ মোশাররফকে কার নির্দেশে, কোন অফিসাররা হত্যা করেছে, খোদ খালেদ মোশাররফের পরিবারের পক্ষ থেকে তাদের নামও প্রকাশ করা হয়েছে।উল্লেখ থাকে যে, খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও কর্নেল হায়দার-এই তিন বীর মুক্তিযোদ্ধাকে ৭ তারিখ সকাল বেলা দুজন ক্যাপ্টেন র্যাঙ্কের মুক্তিযোদ্ধা অফিসার ঠান্ডা মাথায় হত্যা করে। এ ব্যাপারে খালেদ মোশাররফের পরিবার নামধাম দিয়ে সব প্রকাশ করেছে। খালেদ মোশাররফের পক্ষে যেসব অফিসার ছিলেন, তাঁরা বিভিন্ন লেখায় এ বিষয়গুলো প্রকাশ করেছেন।১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যা, ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতা হত্যা, ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান দমন, খালেদ মোশাররফ হত্যা, জিয়ার শাসনকালে কর্নেল তাহেরকে সাজানো মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, সেনানিবাসে শত শত অফিসার হত্যার তদন্ত হওয়া দরকার। সব সত্য উদ্ঘাটন করা দরকার। সে জন্য আমি মনে করি, জাতীয় সত্য উদ্ঘাটন কমিশন গঠন করা বাংলাদেশের জন্য বাঞ্ছনীয়।বঙ্গবন্ধু হত্যা ও চার জাতীয় নেতা হত্যার পর দেশে যে রাজনৈতিক সংকট ও শূন্যতা তৈরি হয়েছিল, তা দূর করতে ৭ নভেম্বর শহীদ কর্নেল আবু তাহের ও জাসদের নেতৃত্বে এবং সমর্থনে ঐতিহাসিক বিপ্লবী অভ্যুত্থানচেষ্টা ইতিহাসের গতি পরিবর্তনের একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু জেনারেল জিয়া ও তাঁর সহযোগী পাকিস্তানপন্থী অফিসার এবং দেশি-বিদেশি গোষ্ঠী সেই মহান বিপ্লবী প্রচেষ্টাকে দমন করে দেশকে পাকিস্তানি ধারায় প্রতিক্রিয়াশীলতার দিকে ঠেলে দেয়। জিয়ার সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে শুরু করে।৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান কেন ঘটল এবং কী জন্য ঘটল? এ ব্যাপারে আমি বলব, ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যা, ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা, অবৈধ ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘন, সামরিক শাসন জারি, ক্ষমতার উচ্চাভিলাষী অফিসারদের পাগলা কুকুরের মতো কামড়াকামড়ি বন্ধ করতে, রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে এবং সেনাবাহিনীসহ ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে ৭ তারিখের সিপাহি বিদ্রোহটা একটা মহান প্রচেষ্টা ছিল।সিপাহি বিদ্রোহ তো হুট করে হয়নি। এর একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা কী? ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখল এবং সামরিক শাসন জারি করে উচ্ছৃঙ্খল খুনি চক্র ক্যান্টনমেন্টকে কার্যত বিভক্ত করেছিল। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো অবৈধ ক্ষমতা দখলের ঘটনা ঘটে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে। সেদিন দিবাগত রাতে জেলহত্যাকাণ্ড ঘটে যায়। তারপর খালেদ মোশাররফের সরাসরি ব্যবস্থাপনায় এবং জেনারেল ওসমানীর মধ্যস্থতায় বঙ্গবন্ধুর খুনিসহ ২৯ জনকে বাংলাদেশ ত্যাগ করে থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর খুনিদের শায়েস্তা করার জন্য নয়, নিজে ক্ষমতা দখলের জন্য খালেদ মোশাররফ অভ্যুত্থান করেছিলেন। খুনি খন্দকার মোশতাককে আটক করা তো দূরের কথা, তাঁর সঙ্গেই যোগসাজশ করে নিজে সেনাপ্রধানের ব্যাজ লাগান।সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার নাম করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াকে বন্দী করে সাংবিধানিক সরকার গঠনের দিকে না হেঁটে খালেদ মোশাররফ নিজেই ১৫ আগস্টের পরে আরেকবার চেইন অব কমান্ড ভঙ্গ করেন। খালেদ মোশাররফ বলপ্রয়োগ করে পদোন্নতির ব্যবস্থা করেন এবং খন্দকার মোশতাককে দিয়ে সেনাপ্রধান হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। খালেদ মোশাররফ সেনাপ্রধান হয়েও সশস্ত্র বাহিনীতে তাঁর পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন; বরং সশস্ত্র বাহিনীকে বিভক্ত করে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেন। খালেদ মোশাররফের ক্ষমতায়নের পর সশস্ত্র বাহিনীর সৈনিকেরা একে অপরের দিকে বন্দুক তাক করে গৃহযুদ্ধের অবস্থা তৈরি করেন। রক্তগঙ্গা বইয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। খালেদ মোশাররফ ক্ষমতা দখল করলেও দেশের সরকার গঠনে বিলম্ব করেন এবং ৩ থেকে ৬ নভেম্বর দেশে বাস্তবে কোনো সরকার ছিল না। রেডিও-টেলিভিশনের প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। খালেদ মোশাররফ পরবর্তী সময়ে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বলপ্রয়োগের ইচ্ছা ব্যক্ত করেন। ১৫ আগস্টে খন্দকার মোশতাকের ক্ষমতা দখলের মধ্য দিয়ে সেনাবাহিনী বিভক্ত হয় এবং খুনিরা নিয়ম ভঙ্গ করে বঙ্গভবনে তাদের অনুগত সৈনিকদের নিয়ে অবস্থান গ্রহণ করে। ট্যাংক ও গোলন্দাজ বাহিনীকে সেনাপ্রধানের আওতার বাইরে খুনিদের আওতায় রাখা হয়। অথচ নতুন সেনাপ্রধান জিয়াউর রহমান অনিয়মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ক্যান্টনমেন্ট সৈনিকদের নিরাপদ আস্তানার বদলে ক্ষমতালোভী অফিসারদের আস্তানায় পরিণত হয়। এ অবস্থায় খালেদ মোশাররফের ৩ নভেম্বর ক্ষমতা দখলের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীতে কোর () ও ইনফেন্ট্রি বা পদাতিক বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। ৩ নভেম্বর ফোর্থ বেঙ্গল দিয়ে ক্ষমতা দখল করেন খালেদ মোশাররফ। ৬৪ জন অফিসারকে তিনি তড়িঘড়ি করে পদোন্নতি দেন। বঙ্গবন্ধুর সাংবিধানিক সরকারকে পুনর্বহাল করার কোনো উদ্যোগ না নিয়ে খালেদ মোশাররফ নিজে ক্ষমতা দখল করার জন্য জেনারেল জিয়াকে বন্দী করেন এবং পার্লামেন্ট বাতিল করে দেন। তিনি তৎকালীন প্রধান বিচারপতি সায়েমকে নিয়ম ভঙ্গ করে রাষ্ট্রপতি নিয়োগ দেন। জেলখানায় জাতীয় চার নেতা, যাঁরা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধেরও নেতা, যাঁদের খন্দকার মোশতাক বন্দী করেছিলেন, তাঁদের নিরাপত্তার দিকে তাঁর কোনো ভ্রুক্ষেপ ছিল না। খালেদ মোশাররফের সহায়তায় খুনি চক্র দেশত্যাগ করলেও তাদের অনুগত আট শতাধিক সৈনিক বাংলাদেশে রেখে যায়। এরা সেনাবাহিনীর ভেতরে একটা দুষ্টচক্র হিসেবে থেকে যায়। তারাও একটা সমস্যা ক্যান্টনমেন্টে তৈরি করে বসে। অন্যদিকে খালেদ মোশাররফের ক্ষমতা দখলের পরে জেনারেল জিয়া কাপুরুষের মতো এটাকে মোকাবিলা না করে পদত্যাগপত্র দেন এবং পেনশনের টাকার জন্য দেনদরবার শুরু করেন খালেদের সঙ্গে। এসব ঘটনা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে ফেলে।খালেদ মোশাররফ অবশেষে স্কেল এ অ্যালার্ট জারি করেন। এই অ্যালার্ট জারি করা মানে হচ্ছে, তিনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বলপ্রয়োগ করবেন। ৫ নভেম্বর রংপুর থেকে টেন্থ বেঙ্গল ঢাকায় নিয়ে আসেন। মেজর নওয়াজিশ ও বাহাত্তর ব্রিগেড কর্নেল হুদার নেতৃত্বে ঢাকায় চলে আসে। এই সবকিছুই উত্তেজনা তৈরি করে। এ অবস্থায় জিয়ার অনুরোধে নারায়ণগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী থেকে অবসর নেওয়া কর্নেল তাহের বিশৃঙ্খল সেনাবাহিনীকে শৃঙ্খলায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন।উল্লেখ্য, কর্নেল তাহেরের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ভেতরে একটি বিপ্লবী সৈনিক সংস্থার কাজ চালু ছিল। এই বিপ্লবী সৈনিক সংস্থা অসহায় সৈনিকদের শৃঙ্খলার ভেতর রাখার জন্য এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে গোলাগুলি না করার জন্য শুরু থেকেই উদ্যোগ নিয়েছিল। সিপাহি বিদ্রোহ হয় কেন?১. গৃহযুদ্ধ থেকে সশস্ত্র বাহিনীকে রক্ষার জন্য।২. সশস্ত্র বাহিনীতে প্রতিদ্বন্দ্বী ক্ষমতালোভী অফিসারদের কাছ থেকে সশস্ত্র বাহিনীকে রক্ষার জন্য।৩. বিশৃঙ্খল অবস্থা থেকে সশস্ত্র বাহিনীকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে।৪. বঙ্গবন্ধু হত্যার খুনি ও অবৈধ দখলদারদের কবল থেকে সশস্ত্র বাহিনীকে উদ্ধার করার জন্য।৫. সাংবিধানিক ধারায় বাংলাদেশকে আবার ফেরত আনার জন্য।৬. রাজনীতিবিদদের দিয়ে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য।৭. ঔপনিবেশিক চালচলন, রীতিনীতি, আইনকানুন পরিবর্তন করার জন্য।ওপরের লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য কর্নেল তাহেরের নেতৃত্বে ও জাসদের সমর্থনে অবশেষে ৬ নভেম্বর গভীর রাতে অর্থাৎ ৭ নভেম্বর ভোরে সিপাহি বিদ্রোহসংঘটিত হয়।সিপাহি বিদ্রোহ কতটুকু সফল?সিপাহি বিদ্রোহ গৃহযুদ্ধ ঠেকাতে সফল হয়েছে। ক্যান্টনমেন্টে রক্তগঙ্গা বন্ধে সফল হয়েছে। বঙ্গবন্ধুর খুনি ও সামরিক চক্রান্তকারীদের অপতৎপরতা বন্ধ করতে সক্ষম হয়েছে এবং ক্ষমতা দখলের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনীতে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সফল হয়েছে এবং খন্দকার মোশতাকের পুনরায় ক্ষমতা দখল বানচাল করতে সফল হয়েছে।৭ নভেম্বরের ব্যর্থতা কী?সিপাহি বিদ্রোহ সাংবিধানিক শাসন ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। জিয়ার সমর্থক অফিসারদের চক্রান্ত বানচাল করতে ব্যর্থ হয়েছে। দেশ আবার জিয়ার সামরিক শাসনের বেড়াজালে আটকা পড়েছে। সিপাহি বিদ্রোহের গতি-প্রকৃতির ওপর কর্নেল তাহের ও সৈনিক সংস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়ায় ৮ নভেম্বর থেকেই পুরো পরিস্থিতির ওপর জেনারেল জিয়া ও সামরিক অফিসাররা পূর্ণকর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টায় সফল হন। কর্নেল তাহেরের সহায়তায় বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে জেনারেল জিয়া উল্টো তাঁর ত্রাতাদের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। ২৩ নভেম্বর আমাকে, সদ্য মুক্ত আ স ম আবদুর রব, মেজর জলিলকে গ্রেপ্তার করে। ২৪ নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেপ্তার করে।সিপাহিদের এই যে মহান প্রচেষ্টা, তা সম্পূর্ণ সফলতার মুখ দেখতে পারেনি। কিন্তু ৭ নভেম্বর সার্বিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও দেশপ্রেমিক সিপাহিদের এক মহৎ উদ্যোগ ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড ছিল।কর্নেল তাহের ও জাসদ পরিস্থিতি আয়ত্তে রাখতে না পারার জন্য জিয়ার চক্রান্ত সফল হয়। কিন্তু তার মানে এই নয় যে ৭ তারিখের সিপাহি বিদ্রোহের চেষ্টাটা ম্লান হয়ে যায়। আমি তুলনা করছি এভাবে, নব্বইয়ের স্বৈরাচারের পতনের পর খালেদা জিয়ার ক্ষমতায়ন শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ক্ষমতা দখলের ব্যর্থতা গণতান্ত্রিক অভ্যুত্থানের অন্যায্যতা প্রমাণ করে না বা নব্বইয়ের গণ-অভ্যুত্থান ম্লান হয়ে যায় না। ইতিহাসে অনেক ঘটনাই ঘটে। যে ঘটনা পরিপূর্ণতা পায় না। মোদ্দাকথা হলো, সিপাহি-জনতার অভ্যুত্থানচেষ্টা কোনো ষড়যন্ত্র ছিল না, কোনো চক্রান্ত ছিল না, এককভাবে ক্ষমতা দখলের প্রচেষ্টাও ছিল না। এটি একটি দেশপ্রেমিক উদ্যোগই ছিল।লেখক: সাবেক মন্ত্রী, সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | 6 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপন দুই ভাগনিকে হত্যা মামলায় অভিযুক্ত মামা মাহবুবের (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার বিকেলে মাহবুবকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রাজিব আহমেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক প্রসূন কান্তি দাস।দুই ভাগনিকে হত্যার ঘটনায় মামার বিরুদ্ধে মামলাকোর্ট পরিদর্শক বলেন, পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিন মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মাহবুবকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।দুই ভাগনিকে ঘরে ডেকে গলা কেটে হত্যা করলেন তরুণউল্লেখ্য, ঈশ্বরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মামার হাতে খুন হয় দুই ভাগনি। গত সোমবার ঘরে ডেকে এনে দুই ভাগনিকে গলা কেটে হত্যা করেন তাঁদের আপন মামা মাহাবুব। এরপর মাহাবুবের দুলাভাই ও নিহত শিশুদের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। | 6 |
শিবপুরে বাড়ৈআলগী এলাকার পুরান্দিয়া-তেলিয়া সড়কের একটি কালভার্টের মাঝখানে গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী ও বিভিন্ন যানবাহন।সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া থেকে তেলিয়া বাজার যাওয়ার পথে মধ্যবর্তীস্থানে বাড়ৈআলগী এলাকায় কালভার্টের একপাশে পাকা ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ওইস্থানে পাকা ঢালাই না থাকায় ওই স্থানের রডগুলো দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস ধরে কালভার্টটির একপাশে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যে কোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টের গর্তের স্থানটি দ্রুত মেরামতে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূইয়া জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিগগিরই কালভার্টটি নির্মাণ করা হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কালভার্টটি দ্রুত পুনঃ নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ কালভার্টটি পারাপারে জনগণকে ধৈর্য ও সচেতন হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি। | 6 |
গাজীপুরের শ্রীপুরে টাকা নিয়ে করোনার টিকা দেওয়ার সময় এক নারী ও এক পুরুষকে আটক করে পুলিশে দিয়েছেন জনতা। আজ শনিবার সকাল থেকে উপজেলার রঙিলা বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে বসে তাঁরা দুজন ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে করোনার টিকা দিচ্ছিলেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আটক ব্যক্তিদের কাছ থেকে সিনোফার্মের টিকার ৭টি ভায়াল, নগদ টাকা ও ৪৭টি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। আটক দুজন হলেন জাহাঙ্গীর আলম (২৭) ও মোসা. পারভীন (২৫)। জাহাঙ্গীর শ্রীপুরের মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে। পারভীন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ গ্রামের আবদুর রহমানের মেয়ে। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত বা হাসপাতাল-সংশ্লিষ্ট কেউ নন বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গণটিকা কার্যক্রমে প্রচুর ভিড় থাকায় অনেকেই ওই ব্যক্তিদের কাছ থেকে টিকা নিতে আসেন। বিকেলে আটক হওয়ার আগপর্যন্ত তাঁরা সেখানে প্রায় ২০০ জনকে টিকা দিয়েছেন। আরও ৫০ জনের কাছ থেকে অগ্রিম ২০০ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন তাঁরা। মো. বিল্লাল হোসেন নামের টিকা নেওয়া এক ব্যক্তি বলেন, ওই পাঁচজনের টিকার জন্য এক হাজার টাকা দিয়েছেন। পরে তাঁরা পাঁচজন ওই দুজনের কাছ থেকে টিকা নিয়েছেন। বিল্লাল বলেন, পরিচিত কয়েকজনের কাছ থেকে রঙিলা বাজারের ওই অফিস থেকে টিকা দেওয়ার কথা জেনেছেন তাঁরা। রুকসানা বেগম নামের এক কারখানাকর্মী বলেন, তিনি ৩০০ টাকা জমা দিয়েছিলেন। কিন্তু টিকা নেওয়ার আগেই ওই দুজনকে লোকজন আটক করেন। জনতার হাতে আটক থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম বলেন, তিনি শ্রীপুরের ধামলই এলাকার একটি টিকাকেন্দ্র থেকে এগুলো এনেছেন। কিন্তু কার কাছ থেকে টিকাগুলো সংগ্রহ করেছেন, তা তিনি বলেননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, করোনাভাইরাসের এসব টিকা কোথা থেকে আনা হয়েছে, তা খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। | 6 |
ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, 'ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকাদান সম্পন্ন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম জ্ঞানহীন মূর্খ হবে। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।' আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ দাবি জানান। জি এম কাদের বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সবাইকে টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকাদান শেষ হতে হয়তো আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেওয়া যায় না। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাসংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, মহামারি করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করতে হবে। | 9 |
গোয়াইনঘাট উপজেলায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়কেন্দ্র। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিপদাপন্ন মানুষ ও তাদের সম্পদ রক্ষায় এই বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ পরবর্তী সফরে তাঁর নির্বাচনী এলাকা গোয়াইনঘাট উপজেলা এলেই এ ভবন উদ্বোধন হবে। বন্যা প্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।তিনতলা বিশিষ্ট ভবনটির নিচতলা থাকবে সম্পূর্ণ খালি। এতে গবাদিপশু, হাঁস-মুরগি, মালামাল রাখার ব্যবস্থার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় তলায় দুর্যোগের সময় নারী-পুরুষ ও শিশুরা আশ্রয় নিতে পারবে। মোট ৪০০ জন নারী-পুরুষ ও শিশু এবং ১০০ গবাদিপশু ধারণ ক্ষমতার এ ভবনে খাবার পানির জন্য গভীর নলকূপ, অন্যান্য কাজে ব্যবহারে জন্য অগভীর নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং পানি ওঠানোর মোটর বসানো হবে।বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি রাতের বেলা সৌর বিদ্যুতের আলোতে আলোকিত থাকবে ভবনটি। শুধু তাই নয়, ভবনটিতে প্রবেশের জন্য ৮৫০ ফুট সংযোগ সড়কও তৈরি করা হয়েছে।গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ বলেন, দৃষ্টিনন্দন এ আশ্রয়কেন্দ্রের প্রতি তলার আয়তন ৪ হাজার ২৬২ দশমিক ৭৫ বর্গফুট এবং ভবনটির মোট আয়তন ১২ হাজার ৭৮৮ দশমিক ২৫ বর্গফুট।গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগকালে আক্রান্ত মানুষ, গবাদিপশু ও অন্যান্য সম্পদ রক্ষার পাশাপাশি আশ্রয়কেন্দ্রটি দশগাওঁ নওয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। | 6 |
সুনামগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে 'সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০' নামে একটি বিল উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে- উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। বিলটি পাস হলে বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হবে। সংসদে উত্থাপিত বিলটি অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে। সেখানে ৫৫টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও উল্লেখযোগ্য ধারাগুলোর মধ্যে ৯ ধারা চ্যান্সেলর, ১০-১১ ধারা ভাইস চ্যান্সেলর, ১২ ধারা প্রো-ভাইস চ্যান্সেলর, ১৩ ধারা কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারা সিন্ডিকেট, ২১-২২ ধারা একাডেমিক কাউন্সিল, ২৯-৩০ ধারা অর্থ কমিটি সম্পর্কিত। উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ বিলটি মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন পাসের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টি চালু হলে দেশে বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ২০টি। | 6 |
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করেছে আদালত। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে অশ্লীল বক্তব্যের অভিযোগ তুলে এই মামলার আবেদন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া বাদী হয়ে এই মামলার আবেদন করেন। ছয় ঘণ্টা পর সেই আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শফি কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য উপস্থাপন করেন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কোনো ভাবেই প্রত্যাশিত নয়। এমন মানহানিকর বক্তব্য পুরো নারী জাতির প্রতি নোংরা দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ও আপত্তিকর। আদালতের কাছে আমরা এই মানহানিকর বক্তব্য প্রদানকারীর বিরুদ্ধে আইনগতভাবে মামলার জন্য আবেদন করা হয়। বিজ্ঞ আদালত বিকেলে মামলার আবেদন খারিজ করে দেন। এই মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার নাহিদকে আসামি করা হয় বলে জানান তিনি। এর আগে বেলা ১২টার দিকে মামলার আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। পরে মামলার বাদী অ্যাডভোকেট হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, সরকারের সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের করা কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য পুরো নারী জাতিকে অসম্মান করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর জেলা সভাপতি অ্যাডভোকেট একরামুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল, সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ। | 6 |
নিরীক্ষা পাওনা বাবদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন। বিটিআরসি জানিয়েছে, পাঁচ কিস্তির প্রথমটি আজ মঙ্গলবার জমা দেয় রবি। এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, 'মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে প্রথম কিস্তির অর্থ আজ আমরা বিটিআরসিতে জমা দিয়েছি। মূলত সেবার ক্ষেত্রে আমাদের সম্মানিত গ্রাহকদের অবর্ণনীয় অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়েই তা সমাধানের উদ্দেশ্যে আমরা আদালত নির্দেশিত প্রথম কিস্তির অর্থ জমা দিয়েছি।' তিনি আরও বলেন, রবি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেশের আইন-কানুনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তবে অর্থ জমা দিলেও নিরীক্ষা প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক, সে বিষয়ে রবির অবস্থান এখনো দৃঢ় এবং স্পষ্ট। তাই, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কিস্তির যে অর্থ রবি জমা দিয়েছে তা যথাসময়ে ফেরত পাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে। সাহেদ আলম আরও বলেন, 'আমাদের শেয়ারহোল্ডাররা ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে স্বাধীনভাবে অন্যান্য বিকল্প আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তবে এটি অনস্বীকার্য, যে প্রক্রিয়ায় পুরো বিষয়টি এখন পর্যন্ত এগিয়েছে তা আমাদের বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের ফাটল তৈরি করেছে।' এ কিস্তি জমা দেওয়ার ফলে রবির ওপর থেকে সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। উঠে গেলে বাধাহীন বিনিয়োগে যেতে পারবে প্রতিষ্ঠানটি। কিন্তু গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা থাকছেই। নিষেধাজ্ঞা তুলতে গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের জন্য বলেন। এ জন্য গ্রামীণফোনের হাতে সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নিরীক্ষা করিয়ে রাজস্বের ভাগাভাগি, কর ও অন্যান্য খাতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা ও রবির কাছে ৮৬৭ কোটি টাকা দাবি করছে বিটিআরসি। গ্রামীণফোন ও রবি বরাবরই বলে আসছে, তারা নিরীক্ষার সঙ্গে একমত নয়। এ টাকা আদায়ের পদক্ষেপ হিসেবে গ্রামীণফোন ও রবির সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদন বন্ধ করে দেয় বিটিআরসি। পাশাপাশি প্রশাসক বসাতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এসব পদক্ষেপ আটকাতে দুই অপারেটরই আদালতে যায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে দুই অপারেটরের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা তুলতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার ভিত্তিতে প্রথম কিস্তি দিল রবি। | 0 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন শিশুরা পাখির মতো ডানা মেলে উড়বে, সুশিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন গড়ার মাধ্যমে বিশ্বকে দিবে এক নতুন বাংলাদেশ। কিন্তু আজ দেশের শিশুরা অধিকারবঞ্চিত, অমানুষিক নির্যাতনের শিকার হয়ে কুশিক্ষা ও অপসংস্কৃতির রোষানলে আবদ্ধ। প্রতিনিয়ত শিশুর উপর চলছে পৈশাচিক নির্যাতন। যা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিরাট অন্তরায়। আজ মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে জিয়া শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ১১তম জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম. হুমায়ুন কবির। মির্জা ফখরুল বলেন, কোন সমাজ আমরা নির্মাণ করছি? যে সমাজে আমাদের ফুলের মতো শিশুগুলোকে আমরা ভালোবাসতে পারছি না। কোন সমাজ আমরা নির্মাণ করছি? যে আমাদের শিশুদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে দিতে পারছি না। তিনি বলেন, চতুর্দিকে একটি অনিশ্চয়তা, একটা অস্থিতিশীলতা, একটা ভয়-শঙ্কা কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা যখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমি যুবক ছিলাম। আজকে আমি প্রায় বৃদ্ধ। ৪৮ বছর হয়েছে প্রায় আমাদের স্বাধীনতার। এই স্বাধীনতার স্বপ্ন কিন্তু আমরা দেখিনি এ বাংলাদেশে। বাংলাদেশের এই চিত্র আমরা এটা আশা করিনি এবং সেই জন্য আমরা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধও করিনি। আমরা যুদ্ধ করেছিলাম সত্যিকার অর্থে 'একটি ফুলকে বাঁচাবো বলে' এই গানটিকে প্রেরণা হিসেবে সামনে রেখে। ফুল ফোঁটাতে চেয়েছিলাম আমরা। আমরা এমন একটি বাসযোগ্য ভূমি তৈরি করতে চেয়েছিলাম যেখানে আমরা সবাই সুখে-শান্তিতে, আনন্দে বাস করতে পারব। কিন্তু আমাদের সেই স্বপ্ন সফল হয়নি। যদি আমাদের অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে, অট্টালিকা তৈরি হয়েছে, আমাদের জীবন যাত্রার মান অনেক বদলে গেছে তারপরও আমরা নিরাপদ যে বাসভূমি তা দেখতে পাইনি। এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। তিনি বলেন, ছোট ছোট শিশু বন্ধুরা আমরা কাজ করি ওই সময়টা ফিরিয়ে আনার জন্য। আমরা কাজ করি আমাদের শিশুদের জন্য যেনো একটি শান্তির পৃথিবী তৈরী করতে পারি, আমাদের পৃথিবী তৈরি করতে পারি হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে যেনো ভালোবাসার পৃথিবী তৈরি করতে পারি সে লক্ষে। মির্জা ফখরুল বলেন, আজকে শিশুরা পর্যন্ত ঘৃণা ও সন্ত্রাসের বাইরে থাকতে পারছে না। আমরা দেখছি যে আমাদের শিশুরা অহরহ নির্যাতনের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। তিনি বলেন, একটা ফুলের মতো নিষ্পাপ শিশু তাকে কি করে নির্যাতন ও হত্যা করা যায়? এটা আমাদের বোধগম্য নয়। বিএনপি মহাসচিব বলেন, আজকে তো জিয়াউর রহমান সম্পর্কে অনেক বিকৃত খারাপ কথা আমাদের শুনতে হয় আসলে সেটা সঠিক নয়। সত্যিকারে জিয়া হচ্ছেন সেই ব্যক্তি, যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি সেই ব্যক্তি, যিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। আমরা কাউকে ছোট করতে চাই না। যারা মাথার উপরে আছেন আমরা তাদের সবাইকে মাথার উপরেই রাখতে চাই। কিন্তু যে মানুষটির অবদান আছে, যে মানুষটি তার জীবন বাজি রেখে লড়াই করেছেন, যুদ্ধ করেছন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে ছোট করার অধিকার কারো নেই। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা অনেকেই তাকে ছোট করতে চাই। ছোট করা যায় না। যার যা অবদান জাতি তা সবসময় স্মরণ রাখে, তা স্বীকার করে এবং তার মূল্য তাকে দেয়। বিএনপি মহাসচিব বলেন, আমরা অনেকেই জানি না এই যে শিশু একাডেমী এটা তৈরী করেছিলেন জিয়াউর রহমান। | 9 |
হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ জুন) রাতে খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় পৌঁছানোর পরে বাসার সামনে সাংবাদিকদের চিকিৎসক এ তথ্য জানান। এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে খালেদা জিয়া বারবার সংক্রমণ হচ্ছিলেন এবং আমরা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি এই জীবাণু কোত্থেকে এসেছে। এটা হাসপাতালে তৈরি। হাসপাতাল উনার জন্য এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ। হাসপাতালে কবিরা সংক্রমণ হচ্ছিলেন আক্রান্ত হচ্ছিলেন। উনি স্থিতিশীল অবস্থায় আছে তাই ওনাকে বাসায় আনা হয়েছে। ২/৩ সপ্তাহ পরে উনাকে আবার নিয়মিত কিছু পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া লাগতে পারে। খালেদা জিয়ার লিভার সংক্রান্ত জটিলতা রয়েছে তার চিকিৎসা বাংলাদেশে নেই উল্লেখ করেন তিনি। এফ এম সিদ্দিকী বলেন, তিনি বাসায় চিকিৎসকদের নজরদারিতে থাকবেন বাসায় তার চিকিৎসা চলবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
সুনামগঞ্জে মা-বাবার কবরের পাশেই চির শায়িত হলেন খ্যাতিমান কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পীর হাবিবের বড় ভাই অ্যাডভোকেট পীর মতিউর রহমান। তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আমার ছোট ভাই পীর হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাইজবাড়িতে। সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়। | 6 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, 'সরকারি দলের কিছু বড় নেতা বিভ্রান্তির বার্তা ছড়াচ্ছেন। তবে জনগণের গণজোয়ারের কাছে কোনো বিভ্রান্তি টিকবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ঠিকাদারি সিন্ডিকেটের কবলে পড়েছে। এই সিন্ডিকেট বন্ধ না করা পর্যন্ত অসমাপ্ত কাজ শেষ হবে না।'গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও পরিবেশবান্ধব সিটি করপোরেশন গড়ার প্রতিশ্রুতি দেন।তিনি বলেন, 'শহরের মণ্ডল পাড়ায় ছোট একটি সেতুর কাজ করতে ৩ বছর হয়ে গেছে। এই উন্নয়ন জনগণ চায় না। নারায়ণগঞ্জের মানুষ এখন পরিবর্তন চায়। নাসিক নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করলে সরকার পতনের ডাক দেওয়া হবে।'এ সময় তাঁর গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রেজা, জেলা বিএনপির সদস্য কাজী নজরুল ইসলাম টিটু, ফতুল্লা থানা-বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম প্রমুখ। | 6 |
করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করছে। ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক ফোন করে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে অবহিত করেছেন। এ প্রেক্ষিতে এ বিষয়টি পুন:বিবেচনার জন্য বানিজ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগর ভবনে হটলাইনে সীমিত আকারে লোকলজ্জার ভয়ে খাবার গ্রহণে অস্বস্তিবোধকারীদের জন্য খাবার পৌঁছে দেওয়া কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান। | 6 |
ফিলিস্তিন নামটি শুনলেই চোখের সামনে ভাসে বিশ্বের এক অন্য চিত্র। কফিন নিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ। পাশে আহাজারি স্বজনের। এটি প্রায় দিনের চিত্র গাজা ও পশ্চিম তীরের। ইসরায়েলের সেনাদের হামলা ও আক্রমণে ফিলিস্তিনের মানুষের এভাবে কেটে যায় দিন। কিন্তু এরই মধ্য এগিয়ে চলে জীবন। সেই যাপিত জীবনে ফিলিস্তিনের নারীদের জন্য কাজ করে যাচ্ছেন একজন। তিনি বাসমা আলী। তাঁর প্রশিক্ষণ ও সহায়তার হাত ধরে কাজ পাচ্ছেন নারীরা। করছেন ফ্রিল্যান্সিংসহ নানা ডিজিটাল কাজ। ফিলিস্তিনের গাজা উপত্যকার ৬১ শতাংশ যুবকের চাকরি নেই বা কর্মহীন। সেখানকার নারীদের চিত্র আরও ভয়াবহ। নারীদের এ অবস্থা থেকে বের করে আনতে এগিয়ে এসেছেন বাসমা আলী। সঙ্গে পেয়েছেন রাশা আবু সাফিয়াকে। এই দুজন মিলে গড়ে তুলেছেন তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানি 'জি-গেটওয়ে'। বাসমা আলীর এই কোম্পানির যাত্রার লক্ষ্যই হলো নারীদের সহায়তা করা। আর করোনায় পরিবারকে যেন সাহায্য করা যায়, সেটাও তাঁর লক্ষ্য। এখানে প্রশিক্ষণ পেয়ে নানা কাজে জড়িয়েছেন পশ্চিম তীর ও গাজার নারীরা। সমাজ বদলানোর জন্য কাজ করে যাওয়া বাসমা আলী স্বপ্ন দেখাচ্ছেন নারীদের। বাসমা আলীর তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানি জি-গেটওয়ে গাজায় নারী চালিত প্রথম কোনো প্রতিষ্ঠান। হাজারো বেকার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন জি-গেটওয়ের কর্ণধার বাসমা আলী। প্রশিক্ষণেই থেমে থাকতে চান না তিনি। তাই নিজের প্রতিষ্ঠানে ১৫০ জনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। জি-গেটওয়ের যাত্রা শুরু থেকে নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নারী বাসমা আলীকে নিয়ে ফিচার প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে বিশ্বব্যাংকের ওয়েবসাইটে। তাদের সামাজিক সব যোগাযোগমাধ্যমেও তা শেয়ার দেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে কাজ করার কারণে বাসমার কাজের প্রতি আগ্রহ বেড়েছে বিশ্বব্যাংকের। নারীদের নিয়ে কাজ করা ও কর্মসংস্থানের ব্যবস্থা করায় পরবর্তী প্রজন্মের নেতার খেতাব পেয়েছেন বাসমা আলী। ২০২০ সালটি ছিল মহামারি করোনাভাইরাসের বছর। সে বছরে ২৬২ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহায়তা করেছেন বাসমা আলী। আর এতে বেঁচে গেছে ২৬২টি পরিবার। আর ৬১ শতাংশ চরম বেকারত্বের শহর গাজায় এমন উদাহরণ অনুকরণীয়। নারী শিক্ষার্থীদের বেকারত্ব দূর করতে বিশেষভাবে আগ্রহী বাসমা আলী। কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় সম্প্রতি বিশ্বব্যাংকের একটি পুরস্কারও জিতেছে বাসমা আলীর প্রতিষ্ঠান জি-গেটওয়ে। করোনার কারণে দূরশিক্ষণ প্রক্রিয়ায় প্রশিক্ষণ দিয়েছেন বাসমা আলী। আর নারীদের ডিজিটাল কর্মসংস্থানগুলো ব্যবস্থাও করতে সহায়তা করেছেন। জি-গেটওয়ে তার তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ১ হাজারের বেশি গ্র্যাজুয়েটকে। দূরশিক্ষণ প্রশিক্ষণের পরে ১৫০ জন দীর্ঘ মেয়াদের চাকরি পেয়েছেন। এই কাজ পাওয়া কর্মীদের বেশির ভাগই নারী, যাঁদের এই সুযোগগুলো কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানিয়েছেন বাসমা আলী। বাসমার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পাওয়া সাত নারী বিশ্বব্যাংকের একটি বার্ষিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন নিয়ে এ প্রতিযোগিতায় ২ হাজার ৪০০ জন অংশ নেন। তাঁদের মধ্য বাসমার কাছে প্রশিক্ষণ পাওয়া সাত নারী নিজেদের সেরা প্রমাণ করেছেন। ইউএনডিপি, ইউএন ওমেন এবং হুর্টন স্কুলের জিকলিন সেন্টারের এ আয়োজনে মূল লক্ষ্যই ছিল বিশ্বে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করা। কোভিড-১৯ সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়ার পরই বিশ্বব্যাংক সহায়তায় এগিয়ে আসে। ১৬ হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছে। বাসমা আলী একজন সফটওয়্যার প্রকৌশলী। পড়া শেষের পরই কাজে ঢুকেই তিনি দেখলেন, গাজার প্রায় ১ হাজার ৪০০ জন তথ্যপ্রযুক্তি গ্র্যাজুয়েট চাকরি ছাড়াই দিন কাটাচ্ছেন। ৬১ শতাংশ চরম বেকারত্বের শহর গাজায় নারীদের চাকরি করার হার আরও কম। আর নানা কারণেই আসলে চাকরি করার হার সেখানে নিম্ন। আর তথ্যপ্রযুক্তির চাকরি পাওয়া তো আরও কঠিন। তবে এ খাতের কাজে নারীদের যোগ্যতা আছে। তাই তিনি নারীদের সুযোগ দিতে কাজ শুরু করেন। বাসমা আলী বলেন, এখানে কর্মসংস্থান বা বেকার সমস্যা দীর্ঘস্থায়ী। 'আমি জানি, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজের সুযোগ আছে। আমি তা পেয়েছিও।' মহামারির সময়ে কম ঝুঁকি আর সীমানা পেরিয়ে কাজ করা যায় বলে তথ্যপ্রযুক্তির খাতে কাজের চাহিদা সর্বদা থাকে। আর যেকোনো সময়ে কাজ করা যায় বলে কাজের সুবিধাও ভালো। নারীদের নানান সমস্যা নিয়ে বলতে গিয়ে বাসমা বলছিলেন, 'পুরুষেরা যেকোনো সময় কাজ করতে পারেন। বিদ্যুতের সমস্যা এখানে আছে। বেশির ভাগ বড় সংস্থা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চালানোর খরচ বা মূলত বিদ্যুৎ খরচ বহন করতে পারে। তবে ছোট ছোট কোম্পানি বা সংস্থাগুলো তা পারে না, জেনারেটরের সহায়তা নিতে হয়। তাই দিনের বেলা বিদ্যুৎ না থাকলে তারা কর্মচারীদের রাতের বেলা কাজ করতে বলে। আর এখানেই বিপদে আর বিপাকে পড়েন নারীরা। রাতের বেলা বাসা থেকে দূরে থাকতে তাঁদের দেওয়া হয় না। তাই তাঁরা পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন ননা। পিছিয়েও পড়েন। পুরুষেরা সব সময় কাজ করতে পারেন। দিনে কাজের সুযোগ কমে যাওয়ায় বিপদে পড়েন নারীরা। বাড়ির কাজের সূচি, শিশুদের লালনপালন এবং বিদ্যুতের কারণে তাঁরা সমস্যায় পড়ছিলেন। তাঁদের এগিয়ে নিতে কাজ করেছে বাসমার সংস্থা জি-গেটওয়ে। লিঙ্গসমতা অর্জনে নারীদের এসডিজি ৫ অর্জনের দিকে এগিয়ে নিতে সহায়তা করেছে বাসমা। জি-গেটওয়ে গাজার নারীদের ল্যাপটপ সরবরাহ করেছে আর বিদ্যুতের সমস্যাও সমাধান করে দিয়েছে। এতে কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা বাসা থেকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন। তবে বিদ্যুতের জন্য অর্থ প্রদান করতে হলেও নারীরা খুশি। বাসমা বলেছেন, 'করোনা মহামারির পর বিশ্ব সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি। এই সময়ে নারীদের কর্মশক্তির অংশ হয়ে উঠতে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করছি। আমরা শ্রমজীবী নারীদের নিয়ে কাজ করছি, যেন এসডিজি ৮-এ অবদান রাখতে পারে।' তিনি বলেন, 'আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা মানুষের জীবন বদলাতে চাই। আমরা চাই তরুণ-তরুণীরা তাদের নিজের নিয়তির নিয়ন্ত্রণ হয়ে উঠুক। বিশ্বকে আরও এগিয়ে নিতে তারা কাজ করুক। ডিজিটাল স্পেস হলো এমন একটি ব্যাপার, যেখানে গাজার মানুষ প্রতিদিন যে যে অসম্ভব বা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, তার বাইরে এসে পরিবর্তনে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে। আমার নিজের সংগ্রাম এবং অভিজ্ঞতা আমাকে এগিয়ে যেতে, সংঘাত ও মহামারি সত্ত্বেও বাড়িতে থেকে কাজ পৌঁছে দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে।' তথ্যসূত্র: টাইমস ও বিশ্বব্যাংক ওয়েবসাইট | 1 |
পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে যাদের স্মার্টফোনে আড়ি পাতা হয়েছে তাদের মধ্যে ব্রিটিশ-বাংলাদেশি ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিনও রয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাউস অব লর্ডসের সদস্য মঞ্জিলা পলা উদ্দিনসহ ৪০০ এর বেশি ব্যক্তির যুক্তরাজ্যের ফোন নম্বর এই তালিকায় রয়েছে। গার্ডিয়ান বলছে, ২০১৭ ও ২০১৮ সালের তালিকায় ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিনের নম্বর রয়েছে। এই খবরের প্রতিক্রিয়ায় পলা উদ্দিন বলেছেন, যদি পার্লামেন্ট সদস্যদের ওপর গোয়েন্দাগিরি করা হয়, তাহলে তা 'আস্থার বড় লঙ্ঘন' এবং যুক্তরাজ্যের 'সার্বভৌমত্বেরও লঙ্ঘন'। ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে ব্যারোনেস পলা উদ্দিন একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর জন্ম ১৯৫৯ সালে, রাজশাহী জেলায়। প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে ১৯৯৮ সালে তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। কোনো ব্যক্তির স্মার্টফোনে একবার এই স্পাইওয়্যার ঢুকলে ছবি, ই-মেইল, কল রেকর্ড, ফোনে সংরক্ষিত যাবতীয় নম্বর হাতিয়ে নেওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপ, সিগন্যালের মতো এনক্রিপটেড অ্যাপে আদান-প্রদান করা বার্তাও নজরদারির আওতায় চলে যায়। বিভিন্ন দেশের সরকারি সংস্থা পেগাসাস স্পাইওয়্যারের গ্রাহক। নজরদারির জন্য এনএসও গ্রুপের গ্রাহকদের বাছাই করা ৫০ হাজার ফোন নম্বরের তালিকা সম্প্রতি ফাঁস হয়েছে। এর আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ ১৪ রাষ্ট্রনেতার মোবাইল ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে জানা গেছে। | 3 |
কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নং শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে গেছে। এছাড়া আংশিক পুড়ে যাওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক বসতঘর। লার্নিং সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র এবং দেশী-বিদেশী সংস্থার বিভিন্ন স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা বিভিন্ন এনজিও ও প্রশাসন সমন্বিতভাবে অনুসন্ধানে করে ক্ষয়ক্ষতির এই চিত্র পেয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ নং ক্যাম্পের চারটি ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ৮ নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানিয়েছেন, ক্যাম্পের বি ব্লকের আবু ছৈয়দের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আবু ছৈয়দের স্ত্রী লাকড়ি দিয়ে রান্না করতে গেলে ঘরের বেড়াতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আর নিয়ন্ত্রণ করা যায়নি। রোববার বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের আটটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্যাম্প সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডে সহায়-সম্বলহারা রোহিঙ্গারা অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা জানিয়েছেন, আগুনে পুড়ে ঘরহারা রোহিঙ্গাদের পার্শ্ববর্তী লার্নিং সেন্টার, মাদরাসা/মক্তব, উইমেন ফ্রেন্ডলি স্পেস ও আত্মীয়-স্বজনের বাড়িতে রাখা হয়েছে। এনজিও সংস্থাগুলো তাদের জরুরি খাবার সরবরাহ করেছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসন করা হবে। তাদের শীতবস্ত্র দেয়া হবে। গত এক বছরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ আগুনে বহু বসতি পুড়ে যায় এবং ১১ জন নিহত হয়েছিলেন। গত ২ জানুয়ারি অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত একটি করোনা হাসপাতাল ও তার পাশের কয়েকটি বসতি পুড়ে যায়। | 6 |
চট্টগ্রামের বাঁশখালীতে মাদক কারবারির কাজে বাধা দেওয়ায় শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে উদ্দেশ করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। আজ বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গুলিসহ নুর কাদের নামে একজনকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।আটককৃত নুরুল কাদের শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক আহমেদ ছেলে।স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা মোহাম্মদ ইকবাল জানান, চেয়ারম্যান রাস্তার কাজ পরিদর্শনে গেলে আগে থেকে উৎপেতে থাকা মাদক কারবারিরা বহদ্দারহাট এলাকায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে অস্ত্র ও গুলিসহ নুর কাদেরকে আটক করে এবং বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় চেয়ারম্যান।এ বিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে আব্দুর রশিদ প্রকাশ রইস্যা মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ কাজে তাঁর একটা বিশাল সিন্ডিকেট রয়েছে। আমি তাঁদের কাজে বাধা দিলে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আজ বিকেলে চলমান রাস্তার কাজ পরিদর্শনে গেলে রইস্যার সহযোগী নুরুল কাদের আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে এলাকাবাসীর সহযোগিতায় অস্ত্রসহ তাঁকে ধরে বাঁশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।বাঁশখালী থানা-পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান নুরুল কাদের নামে একজনকে আটক করেছেন। এ সময় একটি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনকে গুলি করার অপরাধে নুরুল কাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল কাদেরের বাম হাতে প্লাস্টার করা আছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি। | 6 |
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, যারা লোভ-লালসা নিয়ে লুটপাট করছে, তাদের থেকে দেশকে অবশ্যই মুক্ত করব। বুদ্ধিজীবীদের আত্মদানকে মাথায় রেখেই আমরা ১৪ ডিসেম্বর পালন করব। তিনি আরো বলেন, ভোটদানের ক্ষেত্রে লোভী সুবিধাভোগীদের বর্জন করতে হবে। শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এর নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমরা শোষণমুক্ত সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হব। স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে কাজ করে যাব এবং সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত অবশ্যই করব। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। এর অংশ হিসেবে আজ বেলা ২টায় মোহাম্মদপুরের টাউন হল বাজারে পথসভা, বেলা ৩টায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা ও বিকাল ৪টায় শ্যামপুরে পথসভা করা হবে। সবকটি অনুষ্ঠানেই ড. কামাল হোসেন থাকবেন বলে জানানো হয়েছে। | 9 |
বর্গাচাষি হিসেবে মিলন মণ্ডলের নামে ৫০ হাজার টাকা ঋণ বরাদ্দ দিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট শাখা কর্তৃপক্ষ। সেই টাকা উত্তোলনও হয়েছে। কিন্তু, মিলন মণ্ডল পেয়েছেন মাত্র ১৫ হাজার টাকা। বাকি টাকা ব্যাংকের দালালরা ভাগ করে নিয়েছেন। এভাবেই ঋণ বিতরণ চলে রাকাবের ওই শাখাটিতে। ভুক্তভোগী মিলন মণ্ডল উপজেলার ময়েনপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের আবদুল কাদের মণ্ডলের ছেলে। সোমবার মিলন মণ্ডল সমকালকে বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শুকুরেরহাট শাখায় বর্গাচাষি হিসেবে ৫০ হাজার টাকার আবেদন করেছি। আমার ঋণ উত্তোলন করার পর স্থানীয় দালাল আজিজুর ইসলাম, মোস্তাফিজার রহমান, লাবলু মিয়া ও আহম্মদ মেম্বার আমার টাকাগুলো দেননি। মাত্র ১৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন তারা। জগদীশপুর গ্রামের আবুল হাশেম মণ্ডল বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শুকুরেরহাট শাখায় রয়েছে একটি দালাল সিন্ডিকেট চক্র। তারা সাধারণ মানুষের ঋণের টাকা আত্মসাৎ করছেন, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আবদুল খালেক মিয়া বলেন, মিলন মণ্ডলের ঋণের টাকা আত্মসাৎ করেছে দালাল চক্রটি। ঋণের পুরো টাকা তুলে মিলনকে দিয়েছে মাত্র ১৫ হাজার। দালাল সিন্ডিকেটের সদস্যরা বাকিটা আত্মসাৎ করেছে। অভিযুক্ত দালাল চক্রের সদস্য আজিজুল ইসলাম বলেন, 'মিলন মণ্ডলের সাথে চুক্তি হয়েছিল ঋণের অর্ধেক টাকা দিতে হবে। আমরা তাকে তার চাহিদামতো টাকা দিয়েছি। সে এখন পুরো টাকাটা চাচ্ছে।' তিনি আরও বলেন, 'টাকাগুলোর মধ্যে আহম্মদ মেম্বার নিয়েছেন ১২ হাজার, খরচ বাবদ আমি নিয়েছি ৩ হাজার, বাকি টাকা ব্যাংকের লোকদের দিতে হয়েছে। আমার করার কিছু নেই।' অভিযোগের বিষয়ে আহম্মদ মেম্বার বলেন, 'মিলন মণ্ডলের ঋণের বিষয়ে আমি ব্যাংকে সুপারিশ করেছি। ঋণ নেওয়ার আগে মিলন মণ্ডল আমার কাছে ১২ হাজার টাকা ধার নিয়েছিল, আমি ওই ধারের টাকা নিয়েছি।' মিলন মণ্ডলের বাবা আবদুল কাদের মণ্ডল আক্ষেপ করে সমকালকে বলেন, 'লোনের (ঋণের) ট্যাকা দিয়া একটা রিকশা কিনতে চাইছিল মোর ছইলটা। কিন্তুক সেইটা আর হইলো না।' তিনি আরও বলেন, '৫০ হাজার টাকার মধ্যে মিলন পাইছে ১৫ হাজার। দালালেরা সউগ (সব) ট্যাকা ভাগ করি নিচে। কিন্তু, ব্যাংকে লোনের ট্যাকা গুলাতো হামাকেই পরিশোধ করবার নাগবে। এখন হামরা কার কাছে বিচার দেমো, বাবা?' রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শুকুরেরহাট শাখা ব্যবস্থাপক খন্দকার লিমন হাবিব সব অভিযোগ অস্বীকার করে সমকালকে বলেন, 'এই শাখায় দালালের কোনো স্থান নেই। আমরা মিলন মণ্ডলকে ঋণের ৫০ হাজার টাকা বুঝিয়ে দিয়েছি। ব্যাংকের বাইরে তাদের কিছু হয়ে থাকলে, সেটার দায়ভার ব্যাংক বহন করবে না।' | 6 |
সম্প্রতি এস. এম. মোমতাজুল ইসলাম গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন | 0 |
'যেখানে যা ছিল, সব ঠিকই আছে। প্রতিদিনকার মতো টেবিল, কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখি। এক ইঞ্চিও সরাইনি। আমার মিষ্টি মেয়ের জিনিসপত্রগুলো সবাই সরিয়ে ফেলতে চায়। কিন্তু আমি তো জানি, আমার লাবণ্য এখনও এই ঘরেই আছে। সে সব দেখে ...!' কথাগুলো বললেন ফারজানা হক। তারপর একটু থামলেন গত ২৫ এপ্রিল অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান উবার দুর্ঘটনায় নিহত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যর মা। মেয়ে নেই, ১৮০তম দিন পার হয়েছে গতকাল সোমবার। তার ফেরার অপেক্ষায় বসে থাকেন তিনি তবুও। রোববার পড়ন্ত বিকেলটা একটু ঘোলাটে। শ্যামলীর ৩নং রোডের ৩৩ নম্বর ভবনে লাবণ্যদের ফ্ল্যাট। ঢুকতেই দেখা যায়, অচেনা আগন্তুকের দিকে চেয়ে আছেন মা, নীরব দৃষ্টি, স্থির চোখ। শব্দ নেই মুখে। পরিবেশ শান্ত। একটু পর মেয়ের সফলতার গল্প বলা শুরু করলেন লাবণ্যর বাবা এমদাদুল হক। তখনই নীরবতা ভাঙলেন ফারজানা হক। শুরু করলেন একের পর এক গল্প। এ গল্প যেন অনন্তকালের। কখনও কখনও মেয়ের দুরন্তপনার। নিজের অজান্তেই মৃদু হাসছিলেন তিনি তখন। একটু পরেই ডুকরে কেঁদে ওঠেন। তখন পাশে বসা আরেক সন্তান মৃদুল জড়িয়ে ধরেন মাকে। লাবণ্যর মা বলেন, 'এই দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেলেও বিচার হয় না। বিচার হলে আজ আমার সন্তানকে হারাতে হতো না! সড়ক দুর্ঘটনা রোধে বিচার ব্যবস্থাকে কঠোর করতে হতে হবে সরকারকে। আর কোনো মায়ের কোল খালি হবে না তখন।' গান গাইতে পছন্দ করতেন লাবণ্য। বসার ঘরের ডান পাশেই তার রেখে যাওয়া হারমোনিয়াম আর তবলা। সাজিয়ে রেখেছেন মা। পাশেই আলমারিতে সাজানো অসংখ্য পুরস্কার ও ক্রেস্ট। দেয়ালে টানানো গত বছরের ৯ মে, জন্মদিনে পাওয়া বন্ধুদের উপহার- ছবির ফ্রেম। যেখানে শুধু তার হাসিমাখা আর চঞ্চলা সব স্মৃতিবিজড়িত ছবি। ফারজানা হক মেয়ের এসব স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছেন। নিভৃতে কাঁদেন। আবার নিজেই নিজেকে সান্ত্বনা দেন- এই বুঝি ফিরে এলো মেয়েটি! বাইশ বছর আগে একই ধরনের দুর্ঘটনায় ফারজানা হক তার একমাত্র ভাই মো. আল মামুনকেও হারিয়েছিলেন। ২০১৯ সালের ২৫ এপ্রিল, একই ঘটনার পুনরাবৃত্তি। একমাত্র মেয়েটাকেও হারালেন এই সড়ক দুর্ঘটনায়। লাবণ্যর মা কেঁদে বলেন, 'মৃত্যুর আগেও আমার মেয়ে বলেছে, সে বিদেশে চলে যেতে চায়। যে দেশে রাস্তায় হাঁটতে গেলে ছেলেসহ মধ্যবয়সী পুরুষ পর্যন্ত গায়ে ধাক্কা দেয়, বাসে চড়তে গেলে ইচ্ছে করে গায়ের ওপর পড়ে, সে দেশে থাকতে চায়নি আমার মেয়ে। লাবণ্য প্রায়ই বলত, মা, এ দেশের মানুষ ভালো নয়। এ দেশে থাকব না আমি। এ দেশেরই মানুষ আমার নিরপরাধ মেয়েকে পিষে মেরেছে। তাকে এ দেশ কেন, এ পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এমন দেশে চলে গেল আমার মেয়ে, যেখানে আর কখনও দেখতে পাব না!' দুই সন্তানের মধ্যে লাবণ্য ছিলেন বড়। বাবাকে যেমন শাসন করতেন, তার চেয়েও বেশি ভালোবাসতেন। বাবার কাছেই ছিল তার সব আবদার। মৃত্যুর আগে সেই আবদারেই মেয়েকে ৭৫ হাজার টাকা দিয়ে স্কুটি কিনে দিয়েছিলেন এমদাদুল হক। হেলমেটটি রাখা হয়েছে বসার ঘরেই। ওটা দেখিয়ে বাবা বলেন, 'রাজধানীতে মেয়েরা নিরাপদে চলতে পারে না। তাই আমার মেয়ে স্কুটি চালানো শিখেছিল। বায়না ধরে স্কুটি কিনেছেও; কিন্তু চালাতে পারেনি। নতুন স্কুটিটা এখন পড়ে আছে।' টিফিনের টাকা জমিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল লাবণ্য নিজেই। সেই টাকার পরিমাণ হয়েছে ৫০ হাজার টাকা। মৃত্যুর পর মেয়ের পড়ার টেবিলে পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। মেয়েটা সবসময় টাকা জমাত। ব্যাংকে নমিনি হিসেবে দিয়েছিল বাবার নাম। এমদাদুল হক বলেন, 'বাবা হিসেবে মেয়ের জমানো টাকাগুলো উঠিয়েছি। সে টাকা দিয়েই ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার হরিপুর গ্রামে অনাথ শিশুদের দেখভালের জন্য 'ফাহমিদা হক লাবণ্য এতিমখানা' প্রতিষ্ঠা করা হবে। দ্রুতই শুরু হবে এ এতিমখানার কাজ।' ফারহানুল হক মৃদুল লাবণ্যর ছোট ভাই। এ বোন তার আদর্শ। ভীষণ ভালোবাসতেন তিনি তাকে। মত্যুর আগেও লাবণ্য মৃদুলকে বলেছিলেন, 'এসএসসিতে পড়াতে পারিনি তোমাকে। কিন্তু এইচএসসির সব পড়া পড়াব আমি।' ভাইয়ের জন্য সব নোট, বই ও প্রয়োজনীয় কাগজপত্র জমিয়ে রেখেছিলেন লাবণ্য। মৃদুল এখন ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বোন নেই, কিন্তু বোনের রেখে যাওয়া নোটগুলো প্রতি রাতে হাতড়ে বেড়ায় সে। পাঁচ বছরের ছোট হলেও দুই ভাইবোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। লাবণ্য খুব চঞ্চল ছিল, পুরো বাসা মাতিয়ে রাখত। আর মুদ্রার ওপিঠ ছেলে মৃদুল। খুব শান্ত। পড়ালেখা ছাড়া তার অন্য কিছুতে তেমন আগ্রহ নেই। অথচ মৃদুল এখন বোনের মতোই কলেজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। মৃদুল বলে, 'এ শহরের রাস্তাঘাটে, সর্বত্র ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। আমার বোন এসব পছন্দ করত না। নিজের ব্যবহারের ময়লাগুলো, যেমন কোথাও গিয়ে চিপস খেলে বা বিস্কুট কিংবা পানি খেলে ওই প্যাকেট, বোতল আপু তার ব্যাগেই রেখে দিত। দু-তিন দিন পরেও তার ব্যাগ থেকে এসব ময়লা বের করতে দেখেছি। সে কখনও বাইরে ময়লা ফেলত না। এমন বোনটা চলে গেছে!' ছয় বন্ধুর মধ্যে লাবণ্য ছিলেন সবার মধ্যমণি। সবাই 'লেবু' বলে ডাকতেন তাকে। প্রিয় বন্ধুকে হারিয়ে সবাই ভারাক্রান্ত। মাঝে মাঝেই বাড়িতে ছুটে আসেন তারা। তাকিয়ে থাকেন দেয়ালে টানানো তার ছবির দিকে। নীরবে চোখ মোছেন হাতের চেটোতে। শ্যামলীর বাসা থেকে উবারে বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন লাবণ্য। বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল চালক। হৃদরোগ ইনস্টিটউটের সামনে এলে দ্রুতগতিতে আসা ইনফোর্ট (রেকর্ডস অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সলিউশন প্রোভাইডার) প্রতিষ্ঠানের একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। লাবণ্য পড়ে যান সড়কে। ভ্যানটি তাকে চাপা দিয়ে আরও দ্রুতগতিতে সোহরাওয়ার্দী হাসপাতালের পেছন দিয়ে বাণিজ্য মেলামুখী বিকল্প সড়ক হয়ে তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ে চলে যায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে পরে কাভার্ডভ্যানটির গায়ে লেখা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় চালক আনিসুর রহমানকে। সেই হত্যাকারী চালক এখন জামিনে মুক্ত। লাবণ্যর বাবা এমদাদুল হক বলেন, 'বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ দেশে অন্যায়কারীরা পার পেয়ে যায় এবং অন্যরাও অন্যায় করতে ভয় পায় না। পেশিশক্তি আর টাকার জোরে মুক্ত হয়ে যায় তারা।' | 6 |
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না, দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবেলা করা যাবে না। ক্যাসিনো বন্ধে যেভাবে বুলডোজার চালানো হয়েছিল ঠিক তেমনভাবে স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের উপর বুলডোজার চালাতে হবে। এসময় তিনি স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও ভয়ঙ্কর দুর্নীতি দূর করার দাবি জানান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ-সংক্রমণরোগ বিশেষজ্ঞ-ভাইরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে লাল-হলুদ-সবুজ জোনভিত্তিক ব্যবস্থাপনা পরিচালনা এবং প্রধানমমন্ত্রীকে নিয়মিত রিপোর্টের ব্যবস্থার দাবিও জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাজেটে বরাদ্দ খাতের অগ্রাধিকার সঠিকভাবে নির্ণয় করা হলেও গতবারের তুলনায় বৃদ্ধির পরিমাণ ও হার খুবই গতানুগতিক, ছঁকেবাধা নিয়ম মাফিক বৃদ্ধি। তিনি সর্বজনীন জনস্বাস্থসেবা ব্যবস্থা গড়ে তোলা, সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ছকের বাইরে গিয়ে বাজেটে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। তিনি আরও বলেন, করোনার অভিঘাতে নতুন করে যারা কর্মহীন হয়ে গ্রামে ফিরবে, যে প্রবাসীরা দেশে ফিরবে, শ্রম বাজারে নতুন করে যে ২৬ লাখ যুবক প্রবেশ করবে তাদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। কৃষি-মৎস্য-পোল্ট্রি-প্রাণী সম্পদ খাত সংকটে অর্থনীতিকে যে শক্তি দেয় সেই কৃষি ও কৃষির উপখাত, কৃষক ও খামারীদের সরাসরি আর্থিক সহায়তা দিতে হবে। তিনি শিক্ষা ও গবেষণা খাতেও বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেন। ইনু বলেন, বাজেট বাস্তবায়নে আয় ও অর্থসংস্থান নিয়ে এখন চিন্তা করার সময় না। ঋণ করতে যখন হচ্ছেই তখন একটু বেশি ঋণ করলে ক্ষতি নাই। ঋণ করে আমরা ঘি খাচ্ছি না। বিদেশে, সেকেন্ড হোমে, বেগমপল্লীতে পাচারও করছি না। স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা খাতে ব্যয়কে ব্যয় হিসাবে হিসাব না করে বিনিয়োগ হিসাবে বিবেচনা করতে হবে। এসব খাতে বিনিয়োগ বাড়লে এসব খাত মূলধন ফেরত দেয়াসহ বহুগুণ লাভ জাতিকে ফিরিয়ে দিবে। ইনু আরও বলেন, করোনা ধনী-গরীব সবাইকে সমান করে দিয়েছে। করোনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সংবিধানে বর্ণিত রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পথে হাঁটতে হবে। সমাজতন্ত্রের আলোকে সর্বজনীন জনস্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ফকির হলের পদ্মা ব্লকের ১০০০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক। ক্যান্টিনে এসে তার লোক আমাকে ফোন ধরিয়ে দিলে খাবার দেরিতে পাঠানোর জন্য 'কৈফিয়ত' চান। আমি তখন খাবার পাঠিয়ে দিয়েছি বলে কিছু টাকা চাই। তখন শফিক আমাকে ফোনে গালাগালি করেন। এরপর ক্যান্টিনে এসে তিনি আমাকে বাইরে এনে জুতা দিয়ে মুখে আর মাথায় আঘাত করেন। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কী কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর না এলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত শফিক ফকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র: এনটিভিঅনলাইন বিডি প্রতিদিন/০৮ আগস্ট ২০১৮/আরাফাত | 1 |
যাত্রা শুরু করল এস ফ্যাশন হাউস নামের নতুন একটি ফ্যাশন উদ্যোগ। আর সেই খবর জানান দিতেই আয়োজন করা হয় ফ্যাশন শো। ফ্যাশন শোর মঞ্চে হেঁটে লুকোচুরির গল্প শোনালেন অভিনেত্রী চম্পা। আর তাঁর সঙ্গে মঞ্চে এসে হঠাৎ বৃষ্টিতে দর্শকদের ভেজালেন অভিনেতা ফেরদৌস। দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে ১ অক্টোবর সন্ধ্যায় এই আয়োজন ঘিরেই বসেছিল তারার হাট।সাতটি ফ্যাশন কিউ দিয়ে রানওয়েতে দেখানো হয় এস ফ্যাশন হাউসের শাড়ি, গাউন, পাঞ্জাবি ও গয়না। পশ্চিমা নকশার সঙ্গে দেশি উপকরণ ব্যবহার করে এসব পোশাকে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন ডিজাইনার সাব্বির শওকত। মসলিনের সঙ্গে যেমন মিশিয়েছেন জর্জেট, তেমন জরির পাড়ে করেছেন মুক্তার কাজ। শাড়ির নকশায় হ্যান্ড পেইন্ট, জরির কাজের বাইরেও পাখির পালকের ব্যবহার দিয়েছে নতুন মাত্রা। মসলিন, র সিল্ক ও সফট সিল্কে তৈরি ছেলেদের পাঞ্জাবি। বাটনপ্লেটে রুপা ও সোনালি কারুকাজের বোতাম আর ব্রোচ ব্যবহার করেছেন সাব্বির শওকত। ছিল সুতা, মুক্তা ও জরির কাজ। পুরো শোয়ের মূল আকর্ষণ নিয়ে শেষ কিউতে মঞ্চে আসেন অভিনয়শিল্পী চম্পা ও ফেরদৌস। সামু সার্টিন, সিল্ক ও নেটে তৈরি গাউনের ওপরে কালো মখমলে জরির কাজ করা গাউন কোট চাপিয়ে হাঁটেন চম্পা। এর সঙ্গে মিলিয়ে ফেরদৌস পরেন কালো র সিল্কের সোনালি জরির কাজের পাঞ্জাবি। গানের সুর তখন 'লুকোচুরি লুকোচুরি গল্প'। এর আগেই ফেরদৌস রুপালি জরির কাজ করা বেগুনি পাঞ্জাবি পরে হঠাৎ বৃষ্টির 'সোনালি প্রান্তরে' গানের সঙ্গে হাঁটেন।এস ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা সাব্বির শওকত, তাঁর ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন বোন শায়লা শওকত। সাব্বির শওকত স্নাতক করেছেন কস্টিউম এবং জুয়েলারি বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পারসন্স স্কুল অব ডিজাইন থেকে। এর আগে দেশি-বিদেশি বিভিন্ন তারকার জন্য চলচ্চিত্র ও ফ্যাশন শোয়ের পোশাকের নকশা করেছেন তিনি।সাব্বির শওকত বলেন, 'গুলশান-২ নম্বরেই চলতি বছর স্থায়ীভাবে যাত্রা শুরু করবে আমাদের দোকান। তবে এখন কেনাকাটা করা যাবে অনলাইনে। এস ফ্যাশনের মাধ্যমে আমি দেশের পোশাক আন্তর্জাতিক বাজারে পরিচিত করাতে চাই। এগিয়ে যেতে চাই সবার ভালোবাসা নিয়ে।' অনুষ্ঠানে তারকা তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা ছিলেন অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সুচন্দা এবং ওয়েবসাইট উদ্বোধন করেন ববিতা। অনুষ্ঠানে এস ফ্যাশন হাউসকে শুভেচ্ছা জানান শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, সাদি মহম্মদ, ইভান শাহরিয়ার, চাঁদনী, বিপ্লব সাহাসহ অনেকে। অতিথিরা সবাই পরেছিলেন এস ফ্যাশন হাউসের পোশাক। ফ্যাশন শোটি কোরিওগ্রাফিতে ছিলেন বুলবুল টুম্পা। ওয়েবসাইট: .. । পূজার পোশাক প্রদর্শনীঢাকের তালে তালে আড়ংয়ের পূজার পোশাক পরে হাঁটলেন মডেলরা। ১ অক্টোবর সকালে আড়ংয়ের ওয়ারী শাখায় অনুষ্ঠিত হয় 'পূজা ২০১৬ সংগ্রহ' প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন আড়ংয়ের রিওয়ার্ড কার্ডধারীরা। এ আয়োজনে মডেলদের উপস্থাপিত পোশাক দেখে সরাসরি আগাম চাহিদা (প্রি-অর্ডার) জানানোর সুযোগ ছিল। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ। এবারের পূজার পোশাকের মূল ভাবনায় ছিল উৎসবের বর্ণিল আমেজ। পোশাকে সুতি, মসলিন এবং হাফ সিল্কে ফুলেল মোটিফ প্রাধান্য পেয়েছে। সালোয়ার কামিজ ও শাড়িতে চিরায়ত লাল-সাদার পাশাপাশি রয়েছে সবুজ, হলুদ ও ম্যাজেন্টা রঙের পরশ। ছেলেদের পাঞ্জাবি, ধুতি সেটের সঙ্গে মিশেল ঘটেছে হালফ্যাশনের কোটির। এবারের নতুন সংযোজন ছিল আড়ংয়ের পূজা উপহার বাক্স। দৃষ্টিনন্দন এ বাক্সটি পূজার ঐতিহ্যবাহী নানান সামগ্রীতে সাজানো হয়েছে। | 4 |
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এসএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন, যেখানে গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৮ জন।আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রক আজকের পত্রিকাকে বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। ছাত্রীদের পাসের হার এবার ৯১ দশমিক ৯৯ শতাংশ।ফলাফলে দেখা যায়, এবার মানবিক বিভাগে পাসের হার বেশি। মানবিক বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ শতাংশ।অন্যবারের মতো এবারও মহানগর এলাকায় পাসের হার বেশি। মহানগরে পাসের হার ৯৫ দশমিক ২৭ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ।অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৯০ দশমিক ৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের ৮৬ দশমিক ৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪ দশমিক ১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০ দশমিক ৮৫ শতাংশ। | 1 |
নদীর এপারে আলো ঝলমলে শহর, ওপারে 'অন্ধকার'। এমন দৃশ্য চট্টগ্রামের শহরতলি উপজেলা বোয়ালখালীর। স্রোতস্বিনী যে কর্ণফুলী এক সময় উপজেলাবাসীর আশীর্বাদ ছিল, সেটিই এখন 'অভিশাপ'। ফলে এখানকার মানুষ শহরের জৌলুসের দিকে তাকিয়ে কেবলই দীর্ঘশ্বাস ছাড়ে। এক সময় সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত কর্ণফুলী তীরে গড়ে ওঠা বোয়ালখালী অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাও বটে। এখানে নদীর পাশাপাশি রয়েছে উঁচু-নিচু পাহাড়ের সারি। পুরো চট্টগ্রাম অঞ্চলে শিক্ষার জন্য সুখ্যাতি ছিল এলাকার। বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপাসনালয় থাকার কারণেও এই এলাকায় যাওয়া-আসা রয়েছে নানা ধর্ম-বর্ণের মানুষের। দিন দিন দেশের অন্যান্য এলাকা যেভাবে এগিয়েছে, চট্টগ্রাম শহরঘেঁষা জনপদটি সেভাবে এগোয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে পিছিয়েছে। গত রবি ও সোমবার বোয়ালখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জনপদটির পরতে পরতে অবহেলার চিহ্ন। কালুরঘাট সেতু পার হলেই বোয়ালখালী। চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বান্দরবানে চলাচলে এক সময় এটিই ছিল একমাত্র পথ। কিন্তু কর্ণফুলী নদীর পশ্চিমে পটিয়া অংশে নতুন সেতু হওয়ায় সড়কটি দিয়ে একেবারেই অবহেলিত। তার পরও সড়কটির ওপর প্রচুর চাপ। বোয়ালখালী ও পটিয়ার একাংশের লাখ লাখ মানুষ এই সড়ক ও সেতুর ওপর নির্ভরশীল। কালুরঘাট রেল কাম সড়ক সেতু পার হওয়ার সময় দেখা গেল, সেতুটির চরম দুরবস্থা। সেতুর স্থানে স্থানে কার্পেটিং উঠে গিয়ে বেরিয়ে এসেছে দগদগে ঘা। সেতুর নিরাপত্তার সাইড চ্যানেলের নিচে কাঠগুলো পচে নষ্ট হয়ে গেছে। সেতুর ফিস প্লেটও ভেঙেচুরে একাকার। সব মিলিয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। এ ছাড়া সেতুটি এক লেনের হওয়ায় দু'পাশে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রাম শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বোয়ালখালীর বেঙ্গুরা গ্রামের বাসিন্দা মো. শাহাজাহান। সোমবার চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট থাকায় রোববার দুপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে সেতুর শহর অংশে যানজটে আটকে যান। এ সময় আলাপকালে তিনি বলেন, বোয়ালখালীর বেঙ্গুরা থেকে শহর খুব একটা দূরে নয়। প্রতিদিনই আসা-যাওয়া করা যায়। কিন্তু এক কালুরঘাট ব্রিজের কারণে বাড়ি ছাড়তে হয়েছে তাকে। প্রতিবার নির্বাচন এলেই প্রার্থীরা কালুরঘাটে নতুন সেতু নির্মাণের কথা বলেন। কিন্তু পরে সব ভুলে যান। চট্টগ্রাম-কক্সাবাজার রোডের বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতল উপজেলা সদরে ঢুকেছে কানুনগোপাড়া সড়ক। সড়কটি দিয়ে উপজেলা সদরে ঢুকতেই যে কারোই গা শিউরে উঠবে। সমকালের বোয়ালখালী প্রতিনিধি শাহীনুর কিবরিয়া মাসুদকে নিয়ে সড়কটি ঘুরে দেখা গেছে, দুই লেনের সড়কটি ভাঙতে ভাঙতে এখন এক লেনে পরিণত হয়েছে। পদে পদে খানাখন্দ। স্থানীয়রা জানালেন, সড়কের এমন দুরবস্থার মাশুল গুনতে হচ্ছে তাদের। সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হলেও দীর্ঘদিনেও তা শেষ হচ্ছে না। আর যেভাবে কাজটি চলছে, তাতে বেশিদিন টিকবে বলে মনে হয় না। সড়কটি নিয়ে কথা হয় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে। তিনি জানালেন, সন্ধ্যা হলে যানবাহন পাওয়াই মুশকিল। ভাড়াও গুনতে হয় অতিরিক্ত। কালুরঘাট সেতুর বিড়ম্বনা ও এই সড়কের যন্ত্রণা থেকে রেহাই পেতে অনেকেই বাড়ি ছেড়ে শহরে চলে যেতে বাধ্য হয়েছেন। একই অবস্থা শাকপুরা-বেঙ্গুরা-দাশের দীঘিপাড় সড়কের। দাশের দীঘি থেকে বেঙ্গুরা এবং বেঙ্গুরা থেকে শাকপুরা পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটি যানবাহন চলাচলের প্রায় অযোগ্য। সড়কজুড়ে কেবলই খানাখন্দ। উপজেলার কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কসহ অন্য গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবস্থাও ভালো নয়। শহরের সঙ্গে প্রত্যেক উপজেলায় বাস সার্ভিস থাকলেও সিএনজি অটোরিকশাই হচ্ছে এখানকার প্রধান বাহন। চাকরির কারণে শহরে থাকেন বেঙ্গুরার বাসিন্দা শ্রমিকনেতা মুহাম্মদ এয়াকুব। তিনি বলেন, 'বোয়ালখালী কতটা পিছিয়ে, তা জানতে এখানকার কানুনগোপাড়া সড়ক ও বেঙ্গুরা সড়কটি দেখলেই বোঝা যায়। বোয়ালখালীবাসীর দুঃখ দেখার কেউ নেই। এবারও চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থীরা কালুরঘাটে নতুন সেতু নিমাণ এবং সড়কসহ এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করে আছি, যিনি নির্বাচিত হয়েছেন, এবার অন্তত কথা রাখবেন।' শিক্ষা, স্বাস্থ্য ও চাষাবাদের অবস্থাও ভালো নয় বোয়ালখালীর। প্রায় ১৫ বছর ধরে নষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন। কড়ডেঙ্গা ও জ্যৈষ্ঠপুরা পাহাড়ে নানা ধরনের ফসল উৎপন্ন হলেও এগুলো সংরক্ষণে কোনো হিমাগার নেই। পাহাড় ঘিরে পর্যটনের সম্ভাবনা থাকলেও সেদিকে নজর নেই। চট্টগ্রাম সরকারি কলেজের পরই প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ। এই কলেজটিও এখন নানা সমস্যায় জর্জরিত। বোয়ালখালীতে একটি পৌরসভা থাকলেও নেই তেমন নাগরিক সুযোগ-সুবিধা। বোয়ালখালীর আরেক সমস্যা জলাবদ্ধতা। বর্ষা মৌসুম ছাড়াও অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে ভেসে যায় এখানাকার প্রত্যন্ত এলাকা। এসব বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেন, 'এলাকার বাসিন্দা হিসেবে আমি নিজেই অনেক সমস্যার ভুক্তভোগী। ফলে সমস্যাগুলো সমাধানে নিজেকে উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যাব। বোয়ালখালীর প্রধান সমস্যা কালুরঘাট সেতু। এক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু করতে চাই। অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে।' | 6 |
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে দোলপূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী দোলপূর্ণিমা মেলা। মেলায় বিশেষ আকর্ষণ মাছের আদলে তৈরি মাছমিষ্টি; যা সর্বনিম্ন ৪ কেজি থেকে সর্বোচ্চ ১২ কেজি ওজনের হয়ে থাকে।এই বাহারি মিষ্টি তৈরি করে পসরা সাজিয়ে বসেছেন প্রায় দেড় শ মিষ্টির দোকানি। মেলা ছাড়া এই মিষ্টি এলাকায় পাওয়া যায় না। তাই মেলায় আগত লোকেরা এ মাছের আদলে তৈরি মাছমিষ্টি বেশি কিনে থাকেন। এ ছাড়া মেলায় বিক্রি হয় লাভমিষ্টি, কাঠিমিষ্টি কদমা নামের মিষ্টি প্রভৃতি।তবে সময়ের আবর্তে এ মেলার আয়তন কমতে শুরু করেছে। গত দুই বছর করোনার কারণে মেলা বসেনি। আর এবার মেলায় কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় লোকসমাগম কম হয়েছে।জানা গেছে, দোলপূর্ণিমার দিন থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৩ দিন। তবে মূল মেলা ১৩ দিনের হলেও তা চলে মাসব্যাপী।সৈয়দপুর থেকে মেলায় আসা হাকিম মণ্ডলের সঙ্গে গতকাল দুপুরে কথা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'করোনায় গত দুই বছর মেলা বন্ধ ছিল। এবার মেলা হচ্ছে শুনে ১ দিন ১ রাতের জন্য মেলায় এসেছিলাম। কিন্তু এসে শুনি এবার মেলায় কোনো বিনোদনের জন্য যাত্রা, সার্কাস কিছুই নেই। তাই চার কেজি ওজনের একটি মাছমিষ্টি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি।'বগুড়া থেকে আসা গৃহবধূ সুমাইয়া পারভীন বলেন, 'বগুড়া থেকে গোপীনাথপুর দোলযাত্রা মেলায় যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় সকালবেলা বাসে করে স্বামীকে নিয়ে মেলায় এসেছি। মেলায় লোকজন কম থাকায় শান্তিতে বেড়াতে পেরেছি।'আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর গ্রামের নূরউন নবী দ্বীনু বলেন, 'মেলায় খাবারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মাছের আদলে তৈরি মাছমিষ্টি। দামও খুব একটা বেশি নয়। তাই পরিবারের জন্য তিন কেজি ওজনের মাছমিষ্টি কিনেছি।'উপজেলার ভিকনী গ্রামের মিষ্টির দোকানি আব্দুল হাকিম বলেন, 'মেলায় আজকের দিনে সবচেয়ে বড় মিষ্টি (চার কেজি ওজন) আমি তৈরি করেছি।' মেলায় অন্যদিন ৪ থেকে শুরু করে ১২ কেজি ওজনের মাছমিষ্টি দোকানিরা তৈরি করে থাকেন বলে তিনি জানান। মেলায় বিনোদনের ব্যবস্থা না থাকায় এবার লোকসমাগম কম। তাই বেচাবিক্রি একটু কম হচ্ছে।কুরানো বাজার এলাকার মিষ্টির দোকানি সজিব হোসেন বলেন, 'মেলা শুরুর প্রথমে যখন গোহাটি ছিল, তখন লোকসমাগম বেশি ছিল। তখন দৈনিক ১২ কেজি ওজনের মাছমিষ্টি বিক্রি করতাম।'গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, মেলায় আগত লোকজনের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী রয়েছে। দেশে চলমান করোনা পরিস্থিতিতে টানা দুই বছর মেলা বন্ধ এবং এবারের মেলায় বিনোদনের ব্যবস্থা না থাকায় লোকসমাগম কম।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, মেলায় আগত লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই চলছে দোলযাত্রার মেলা। | 6 |
নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারাগারে থেকেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক বিএনপি নেতা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলার আমান উল্যাহপুর ইউপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত বাহরুল আলম সুমন ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।বাহরুল আলম সুমন ওই ইউনিয়নের করিমপুর গ্রামের মাওলানা বশির উল্যাহর ছেলে। নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।গত ২৭ অক্টোবর নির্বাচনী প্রতীক আনতে উপজেলা শহরে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হন সুমন। গত ১৫ অক্টোবর চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও ওই মামলার এজাহারে আসামির নাম ছিল কামরুল আলম সুমন।সুমনের মামলা পরিচালনাকারী আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, মিথ্যা মামলায় বাহরুল আলম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে দুবার এবং সর্বশেষ নির্বাচনের আগের দিন সুমনের জামিন চেয়ে জজ কোর্টে আবেদন করা হয়। কিন্তু আদালত সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন।র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় করা মামলায় ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি কামরুল আলম সুমনকে গত ২৭ অক্টোবর চৌমুহনী বাজার থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। ওই মামলায় ৮২ নম্বর এজাহারভুক্ত আসামির নাম ভুলে বাহরুল আলম সুমনের স্থলে কামরুল আলম সুমন হয়েছিল। ওই মামলার ৮২ নম্বর আসামি হিসেবে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। | 6 |
২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় 'সোয়েটার' চলচ্চিত্র। এর 'প্রেমে পড়া বারণ' গানটি ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়। সংগীতশিল্পী রণজয় ভট্টাচার্যের সুরে এটি গেয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। এবার তারা গাইলেন বাংলাদেশি গীতি কবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায়। গানের শিরোনাম 'ভালোবাসি তোমায়'। এতে সুর করছেন রণজয় ভট্টাচার্য নিজেই। শ্রুতিমধুর এ প্রেমের গানটির রেকর্ডিং গেল মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, আগামী ১ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে রিলিজ পাবে। লগ্নজিতা চক্রবর্তী কয়েক বছর আগে 'বসন্ত এসে গেছে' গানটি গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রণজয় ভট্টাচার্যের সুর করা 'সোয়েটার' ছবির 'প্রেমে পড়া বারণ' সেই পরিচিতিকেও ছাপিয়ে যায়। পশ্চিম বাংলায় তাদেরকেই বর্তমানে সফল জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারাই এবার গাইলেন শাহদাব আকবর লাবু চৌধুরী কথায়। এই গীতিকার বলেন, তোমায় ভালোবাসি' নিরেট প্রেমের গান। মনে হয়েছে গানটি এ জুটির সঙ্গে সবচেয়ে ভালো যাবে। তাই সময় নিয়ে কাজটি করা। এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরী লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে 'চেতনার ঝংকার' নামের অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার 'ছোটবেলার বন্ধু আমার' এবং কলকাতার শুভংকর পাণ্ডা 'বাংলাদেশ' নামে কণ্ঠ দিয়েছিলেন। গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি। | 2 |
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সাহসী নারী বীরপ্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ মারা গেছেন। দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা জটিলতায় ভুগে সোমবার বিকাল ৫টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যু আব্দুল মজিদের বাড়ি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধ ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বড় ছেলে আবু তাহের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে বলেন, আমার মায়ের মৃত্যুর পর থেকে বাবা নানা দুশ্চিন্তা করতেন। তিনি শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার যথাযথ চিকিৎসা করা হলেও সুস্থ হয়ে ওঠেননি। অবশেষে তিনি মৃত্যু বরণ করলেন। এমন পরিস্থিতির মধ্যে একজন বীরপ্রতীক পরিবারের খোঁজ কেউ রাখেননি। তার স্ত্রী বীরপ্রতীক তারামন বিবি ২০১৮ সালের ১ ডিসেম্বর ৬২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তারামন বিবি ছিলেন ৭১ সালের মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের নারী যোদ্ধা। | 6 |
নাটোরের নলডাঙ্গায় হতদরিদ্রদের জন্য সরকারের দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের কার্ড নবায়নে টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাজশে কর্মসূচির উপজেলা ডিলার এ টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেন হতদরিদ্র উপকারভোগীরা।জানা যায়, ২০১৬ সাল থেকে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে সরকার। কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে পরিবারপ্রতি ৩০ কেজি চাল ৩০০ টাকায় বিক্রি শুরু করা হয়। নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬ হাজার ৮৩২ জন হতদরিদ্র উপকারভোগীর তালিকা তৈরি করা হয়। প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস ওই চাল বিতরণের জন্য উপজেলায় ১১ জন ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। পাঁচ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে উপজেলার হতদরিদ্র ৬ হাজার ৮৩২টি পরিবার। চলতি বছর উপকারভোগীদের কার্ডের লেখার ঘর শেষ হওয়ায় নবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। কার্ড নবায়নের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ডিলারদের নির্দেশ দেন। ডিলারেরা ওই সুযোগে কার্ড নবায়নের নামে কার্ডপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা। আবার তালিকায় নাম থাকলেও চার বছর ধরে চাল না পাওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া অনেক বিত্তবান এ সুবিধায় চাল উত্তোলন করে প্রতি কেজি ৩০ টাকায় হতদরিদ্রদের কাছে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে।উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের জায়েদা বেওয়া জানান, তালিকায় নাম থাকলেও তাঁকে কার্ড দেওয়া হয়নি। এতে চাল তুলতে পারেননি তিনি। তাঁর নামে বরাদ্দ দেওয়া চাল চার বছর ধরে সংশ্লিষ্ট ডিলার উত্তোলন করেছেন বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে খাদ্যবান্ধব কর্মসূচির বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ডিলার সিদ্দিকুর রহমান জানান, এর আগে একজনের নামের কার্ডের চাল পরিবারের যে কেউ তুলতে পারতেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নির্দেশে উপকারভোগী কার্ডধারীর অনুপস্থিতিতে অন্য কাউকে চাল দেওয়া বন্ধ করা হয়। পরে মির্জাপুর গ্রামের জায়েদা বেওয়ার কার্ডের চাল আর কেউ তুলতে আসেননি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুকুল ফোন করলে জায়েদাকে আবার চাল দেওয়া শুরু করেন তিনি। তবে আগে কে বা কারা তাঁর (জায়েদা) চাল তুলেছেন, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ডিলার সিদ্দিকুর।পশ্চিম মাধবনগর গ্রামের এরশাদ সরদার, বাচ্চু রহমান ও কালিপদ অভিযোগ করে জানান, ডিলারেরা চাল বিতরণের সময় কার্ড রেখে নবায়নের নামে ১২০ থেকে ১৫০ টাকা আদায় করেন। টাকা দিতে না চাইলে তাঁরা কার্ড বাতিলের হুমকি দেন।পাটুল হাফানিয়া গ্রামের উপকারভোগী রশিদা বেগমের স্বামী আশরাফুল ইসলাম রশিদ জানান, উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে স্ত্রীর নবায়নকৃত কার্ড নিতে এলে তাঁর কাছ থেকে ১০০ টাকা আদায় করা হয়।মাধবনগর ইউনিয়নের ডিলার মঞ্জুর আলম বাবু কার্ড নবায়নের জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, 'আমার কিছু কর্মচারী উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়ে নবায়ন করা কার্ড দিয়ে ১২০ টাকা আদায় করেছেন। আদায় করা টাকা আমরা ভুক্তভোগীদের কাছে ফেরত দিচ্ছি।'নলডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাওছার বলেন, কার্ড নবায়নে কোনো টাকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টি জানার পর উপকারভোগীদের কাছ থেকে আদায়কৃত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের সভাপতি ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা খাতুন বলেন, 'কার্ড নবায়নে কোনো টাকা আদায় করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তা এলাকার বাসিন্দা জাহান আরা বেগম (৪৪)। গতকাল দুপুরে বাসা থেকে বেরিয়েছিলেন সবজি কেনার জন্য। ফায়দাবাদ চৌরাস্তার গ্রিন প্যারাডাইস অ্যাপার্টমেন্ট নামে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার ছাদে তখন কাজ করছিলেন আলাউদ্দিন (২০) নামে এক নির্মাণশ্রমিক। কাজ করতে করতে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে যান আলাউদ্দিন। ঠিক সেই মুহূর্তে সবজি নিয়ে ওই ভবনের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন জাহান আরা। ওপর থেকে আলাউদ্দিন এসে পড়েন জাহান আরার ওপর। এতে মারাত্মক আহত হন দুজনই। পথচারীরা তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।নিহত আলাউদ্দিন নওগাঁর সাপাহার উপজেলার কলমাডাঙ্গা গ্রামের মাহবুব হোসেনের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। জাহান আরা পরিবারের সঙ্গে থাকবেন ফায়দাবাদ চৌরাস্তা এলাকায়। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘা গ্রামের নাসির উদ্দিন খাঁর স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনেরা জানান, আহত অবস্থায় আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ এবং জাহান আরাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় জাহান আরা বিকেল সাড়ে ৪টার দিকে এবং আলাউদ্দিন সন্ধ্যা ৬টার দিকে মারা যান।জাহান আরার ছেলে জাহাঙ্গীর আলমের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ওই ভবনে নির্মাণকাজ চলছে। এই গাফিলতির কারণেই ওই শ্রমিক পড়ে গেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান জাহাঙ্গীর।নিরাপত্তাব্যবস্থা না থাকার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, জাহান আরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ওই ভবনের ১৬ জন মালিকের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা বলেন, নিহতের স্বজনেরা মামলা না করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। | 6 |
হেফাজত ইসলামের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। শাহীনুরের গ্রেপ্তারের মধ্যদিয়ে সিলেট থেকে প্রথম কোনও হেফাজত নেতা গ্রেপ্তার হলেন। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ-নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হয়েছিলেন শাহীনুর। | 6 |
ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে নকল টাকার নোট সরবরাহকারী চক্র। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এই চক্রটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ দু'জনকে আটক করেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এর এফ/৯ ব্লকের সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় নকল টাকা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, আটক দু'জনের বিরুদ্ধে উখিয়া থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
টেকনাফ বন্দরে ১৩০ টাকা দিন মজুরিতে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করে ৪৬০ কোটি টাকার মালিক বনে যাওয়া নুরুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন। এরআগে এদিন তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত ১৫ সেপ্টেম্বর প্রথম দফায় একদিন ও ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের জাল টাকা ও বিদেশি মুদ্রাসহ নুরুল ইসলামকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে তিন লাখ ৪৬ হাজার ৫০০ জাল টাকা, তিন লাখ ৮০ হাজার মিয়ানমারের মুদ্রা, চার হাজার ৪০০ পিস ইয়াবা ও নগদ দুই লাখ এক হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এছাড়া র্যাব জানায়, ২০০১ সালে টেকনাফ স্থলবন্দরে চুক্তিভিত্তিক দৈনিক ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন নুরুল ইসলাম (৪১)। এ চাকরির সুবাদে স্থানীয় সিন্ডিকেট করে দালালি, পণ্য খালাস, বৈধ পণ্যের আড়ালে অবৈধ মালামাল এনে অল্প সময়ের মধ্যে ৪৬০ কোটি টাকার মালিক বনে যান তিনি। ঢাকায় তার ছয়টি বাড়ি ও ১৩টি প্লট রয়েছে। এছাড়া সাভার, টেকনাফ, সেইন্টমার্টিন, ভোলাসহ বিভিন্ন জায়গায় নামে-বেনামে মোট ৩৭টি প্লট, বাগানবাড়ি, বাড়ি, চারটি রিক্সার গ্যারেজ, ব্যাংক হিসাবে কোটি টাকা রয়েছে। অবৈধভাবে তার অর্জিত সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৪৬০ কোটি টাকা। | 6 |
রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিক্যাট যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের (ফরেন সার্ভিসেস) মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্ট'র পরিচালক হয়েছেন। ৩১ মে তিনি এ পদে শপথ গ্রহণ করেন বলে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। মেধাবি এই কূটনীতিক ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ২ নভেম্বর পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। নিউজার্সির এই বাসিন্দা দীর্ঘ ৪১ বছর যাবত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত 'ব্যুরো অব ওশেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স' (ওইএস) সহকারি সচিবের দায়িত্ব পালন করেন। বিডি প্রতিদিন/হিমেল | 4 |
২৩ নভেম্বর থেকে টিভিতে আসছে আরটিভির নতুন রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। প্রথম পর্যায়ে প্রতিযোগিতার অডিশন রাউন্ডগুলো প্রচার করবে চ্যানেল কর্তৃপক্ষ। অডিশনের রেকর্ডিং হয়েছে ১৫ থেকে ১৭ নভেম্বর।সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশ নিতে সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী আবেদন করেন। এর মধ্য থেকে ৫ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য নেওয়া হয়। পরে আরও বাছাইয়ের মাধ্যমে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। স্টুডিও অডিশনের পর্বগুলোই ২৩ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত আটটায় আরটিভির পর্দায় দেখা যাবে।রিয়েলিটি শো ইয়াং স্টার-এর স্লোগান 'গলা ছেড়ে গাও'। বিচারকের আসনে আছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। উপস্থাপনায় ইমতু রাতিশ ও রুহানী লাবণ্য। টাইটেল সং লিখেছেন এ মিজান, সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।ইয়াং স্টার প্রসঙ্গে বিচারক ইবরার টিপু বলেন, 'আমি খুবই উচ্ছ্বসিত এ কারণে যে, গানে আমাদের অনেক সম্ভাবনাময় ছেলেমেয়ে রয়েছে, তারা চাইলেই ভবিষ্যতে ভালো অবস্থান সৃষ্টি করে নিতে পারবে। এই প্রতিযোগিতা তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে।'প্রতীক হাসান বলেন, 'বিচারক হিসেবে আমার প্রথম পথচলা, আমার জন্য তাই নতুন এক দুনিয়া, নতুন অভিজ্ঞতা। যে ধরনের কণ্ঠ আমরা পাচ্ছি, তাতে আমি ভীষণ আশাবাদী। তাদের নিয়ে।' | 6 |
স্বাধীনতার পর প্রথম বিসিএসের মাধ্যমে বঙ্গবন্ধুর নিয়োগ দেয়া ৩৯ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে প্রাপ্যতা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। রোববার (২১ মার্চ) রিটকারীদের আইনজীবী রেজা-ই-রাব্বী রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। ওইদিন রায়ের পরে আইনজীবী রেজা-ই-রাব্বী সাংবাদিকদের বলেন, এই ৩৯ মুক্তিযোদ্ধাকে নিয়োগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৯৮ সালে তাদের পদোন্নতির জন্য একটি নীতিমালা করা হয়। এ নীতিমালার আলোকে পদোন্নতি পেয়ে তাদের কেউ কেউ যুগ্ম সচিব পর্যন্ত হয়েছিলেন। এর মধ্যে ২০০২ সালে নতুন একটি বিধিমালা প্রণয়ন করা হয়। এটি করাই হয়েছিল মুক্তিযোদ্ধাদের বাদ দেয়ার জন্য। এর মধ্যে ২০১১ সালে এ সংক্রান্ত অন্য একটি মামলা আপিল বিভাগ পর্যন্ত যায়। সে মামলার রায়ে আপিল বিভাগ বলে দিয়েছিলেন ২০০২ সালের বিধিমালা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কার্যকর হবে না। আর ২০০২ সালের বিধিমালা অনুযায়ী যাদের পদোন্নতি বঞ্চিত করে কনিষ্ঠদের পদোন্নতি দেয়া হয়েছে, সেসব কনিষ্ঠদের পদোন্নতি পাওয়ার তারিখ থেকে বঞ্চিতরা প্রাপ্যতা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি পাবেন। এরপর ২০১৩ সালে বঞ্চিত ওই ৩৯ কর্মকর্তা ২০০২ সালের বিধিমালা চ্যালেঞ্জ করে পৃথক ৩টি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১২ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে আজ সে রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। রেজা-ই-রাব্বী খন্দকার বলেন, পদোন্নতি বঞ্চিত না হলে এই ৩৯ জনের মধ্যে ৩৭ জন সচিব, একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব হতেন। | 6 |
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামুনুল হকের সকল বিয়ের তথ্য। মামুনুল তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। এই তিনটি বিয়ের মধ্যে একটির কাবিন করেছেন। বাকি দুইটির কাবিননামা করেননি বলে পুলিশকে জানিয়েছেন মামুনুল। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে ৩ এপ্রিল এক নারীসহ আটকের পর ভাংচুর ও সহিংসতার ঘটনার পাশাপাশি একাধিক বিয়ের ঘটনায় আবার আলোচনায় আসেন হেফাজতের কেন্দ্রীয় এই নেতা। গত ১১ এপ্রিল শাহজাহান নামে গাজীপুরের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় এক সাধারণ ডায়েরিতে বলেছেন, আগের দিন ১০ এপ্রিল মামুনুল তাকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রায় ডেকে নিয়ে বলেন তার বোন লিপিকে সে বিয়ে করেছেন। এ সময় তাকে একটি চুক্তিনামা দেখান। এর আগে ৭ এপ্রিল বোনের সঙ্গে সর্বশেষ তার কথা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়। | 6 |
ঢাকা : চার শতাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। অন্যদিকে দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ। অভিনয়েও মৌয়ের ক্যারিয়ার দুই দশকের। শোবিজ অঙ্গনের এই দুজন প্রথমবার জুটি বাঁধলেন। নাটকের নাম 'অন্ধ জলছবি'। যেখানে চয়নিকা প্রথমবার পেয়েছেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌকে।চয়নিকা চৌধুরীর নির্মাণের ক্যারিয়ার ২০ বছরের। এই ২০ বছরে অসংখ্য জনপ্রিয় অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলেও মৌকে নিয়ে এবারই প্রথম। 'অন্ধ জলছবি' নামের এই নাটকের গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, 'আগেও দু-তিনবার মৌয়ের সঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিদেশে তার প্রোগ্রাম থাকায় শেষ মুহূর্তে ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন করেছি।' মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চয়নিকা বলেন, 'আমাকে মৌ জিজ্ঞেস করল মেকআপ নিয়ে আসব? আমার কল কখন বৌদি? আমি বললাম ১০টায়। ১০টা বাজার ১৫ মিনিট আগেই উইথ মেকআপ হাজির সেটে। খেয়াল করে দেখলাম, যখন একটা দৃশ্য শেষ করেন, সেট ছাড়ার সময় পরের দৃশ্য আর কন্টিনিউটি নিজ দায়িত্বে জিজ্ঞেস করেই মেকআপ রুমে যান। আর এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাওয়ার সময় গ্যাপ বড়জোর ১৫ মিনিট। শুটিং চলাকালে তার হাতে আমি কখনো ফোন দেখিনি। ফোনে কথা বলতে দেখেছি একবার দুপুরের খাবারের সময় ছেলেমেয়ের সঙ্গে। গল্প হয়েছে সেই পুরোনো আমাদের সময়ের কথা, আমরা যেভাবে কাজ করেছি সেই আন্তরিকতা, যত্ন, ভালোবাসা দিয়ে সেসব নিয়ে। যে মানুষটা সব সময় আলাদা জানতাম, তার সঙ্গে কাজ করে একজন সত্যিকারের অভিনয়শিল্পীকেই চিনলাম।'নাটকের গল্পে দেখা যাবে, তৃণা জীবিকার প্রয়োজনে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করেই তিনি বুঝতে পারেন, এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সহজ নয়। কিন্তু তিনি পরাজয় স্বীকার করেন না। চালিয়ে যান সংগ্রাম। সব প্রতিবন্ধকতা জয় করে পৌঁছে যান শীর্ষ ব্যবসায়ীদের কাতারে। হয়ে ওঠেন সফল নারীদের একজন।তাকে নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা। তৃণাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চান রাজন নামের এক তরুণ। তৃণাও এ বিষয়ে রাজনের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তথ্যচিত্র নির্মাণের জন্য তাকে থাকতে দেন তার বিলাসবহুল বাড়িতে। কিন্তু রাজন তার বাসায় আশ্রয় নেওয়ার পর জন্ম নেয় নাটকীয় সব ঘটনা।এতে তৃণা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। আর রাজন চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ।জানা যায়, শিগগিরই 'অন্ধ জলছবি' একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। | 2 |
ইলিয়াস আলীর গুমের সঙ্গে দলের নেতারা জড়িত থাকতে পারেন বলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি।দলীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দেন। গত শনিবার দলের ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে ইলিায়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।' ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কর্যালয়ে এক ব্যক্তির সঙ্গে মারাত্মক বাগবিতণ্ডা করেন বলে বক্তব্যে বলেন মির্জা আব্বাস। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির মহাসচিবের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত 'বদমায়েশগুলো'কে চিহ্নিত করে ব্যবস্থা নিন। জানা গেছে, মির্জা আব্বাসকে দেওয়া ওই চিঠিতে তাঁর বক্তব্য উল্লেখ করে বলা হয়, ইলিয়াস আলী গুম হয়েছেন ৯ বছর হয়েছে। এই সময়ে তাঁকে গুমের বিষয়ে সরকারের বিরুদ্ধে দেশে ও বহির্বিশ্বে জনমত গড়ে উঠেছে। এ ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। চিঠিতে মির্জা আব্বাসকে বলা হয়, 'আপনার বক্তব্য এই জনমতকে প্রশ্নবিদ্ধ করছে। যার পরিপ্রেক্ষিতে দলের নেতা-কর্মীরা আপনার বক্তব্যের ব্যাপারে আপনার কাছে ব্যাখ্যা প্রত্যাশা করছে যে আপনি কী বলতে চেয়েছিলেন।'চিঠির বিষয়ে জানার জন্য চেষ্টা করেও মির্জা আব্বসকে পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি। যদিও মির্জা আব্বস এক দিন পর বক্তব্যের দায় গণমাধ্যমের ওপর চাপান। নিজের বাসায় সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, তাঁর সহজ-সরল মনের সরল উক্তিগুলো বিকৃত করে গণমাধ্যমগুলো যার যেখান থেকে প্রয়োজন কেটেছিঁড়ে ইচ্ছেমতো লাগিয়ে দেওয়া হয়েছে। | 9 |
শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, তেমনই গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই দু'য়ের সম্মিলনে ক্যাম্পাস আর ক্যারিয়ার বিষয়ক সকল বিষয় নিয়ে যাত্রা শুরু করলো সাপ্তাহিক ক্যাম্পাস নিউজ। বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সীমিত পরিসরে সাপ্তাহিক ক্যাম্পাস নিউজের শুভ সূচনা করা হয়। শুভ সূচনা করেন জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক ও সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। শিক্ষা সভ্যতার অগ্রযাত্রার মূল উপাদান বলে মন্তব্য করেছেন, ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ হাসান। তিনি বলেন, ক্যাম্পাস নিউজ রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে আপসহীন কাজ করে যাবে। ক্যাম্পাস নিউজের নির্বাহী সম্পাদক মাহমুদ কবীর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন। | 4 |
ফরিদপুর জেলার ভাঙ্গায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সিরাজুল মাতুব্বর (২৮) ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের কৃষক সূর্য মাতুব্বরের ছেলে। নিহতের পরিবার জানায়, সিরাজুল শুক্রবার রাত ১২টার পর বাড়ির পাশে তাদের গরুর খামার দেখতে বের হয়। পরে রাতে আর বাড়ি ফিরেননি তিনি। নিহতের বড় ভাই আলী মিয়া মাতুব্বর বলেন, 'শনিবার সকালে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পাটক্ষেতে গিয়ে সিরাজুলকে মৃত অবস্থায় দেখতে পাই।' ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, লাশের মাথায় ও মুখে একাধিক কোপের দাগ রয়েছে। পাশাপাশি তার মুখ কাদায় মাখানো ছিল। ওসি আরও জানান, বিকাশ প্রতারণাসহ বিভিন্ন প্রতারণা চক্রের সাথে জড়িত ছিলেন সিরাজুল। তার নামে ভাঙ্গা থানায় একই গ্রামের জামাল হত্যা ও প্রতারণাসহ পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন। | 6 |
অনিয়মই এখানে নিয়ম। নামমাত্র সেবা দিয়ে জনগণের পকেট থেকে প্রতিদিন লুটে নেওয়া হচ্ছে লাখ টাকার টোল। গত পাঁচ বছরে ২২ যাত্রী প্রাণ হারালেও হয়নি কোনো মামলা। শাস্তি পেতে হয়নি কাউকেই। এই নৌঘাটে নিরাপদ কোনো নৌযান নেই। উত্তাল নদী পাড়ি দেওয়ার মতো দক্ষ চালকও নেই। যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট নেই। পণ্যের ওজন মাপার জন্য ঘাটে নেই ওজন মেশিনও। অথচ এক যুগেরও বেশি সময় ধরে এই ঘাট থেকে প্রতিদিন লাখ টাকা টোল আদায় করছে সরকারি দুই সংস্থা- জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএ। সেবা বাড়াতে তাদের মনোযোগ না থাকলেও ঘাটের মালিকানা এককভাবে নিতে তারা খুব মনোযোগী! সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসা-যাওয়া করা চার লাখ বাসিন্দা তাই এই ঘাটের নাম দিয়েছে 'রক্তচোষা ঘাট'। ঘাটটির আসল নাম কুমিরা-গুপ্তছড়া নৌঘাট। জনগণ থেকে আদায় করা টোল নিয়েও হচ্ছে নয়ছয়। প্রতিদিন লাখ টাকার যে টোল আদায় হচ্ছে, তার প্রায় ৬০ শতাংশ বিআইডব্লিউটিএকে বছর শেষে দেওয়ার কথা জেলা পরিষদের। কিন্তু সরকারি এই টাকা ঠিকভাবে তাদের কোষাগারে জেলা পরিষদ জমা দিচ্ছে না বলে অভিযোগ বিআইডব্লিউটিএর। গত দুই বছর জেলা পরিষদ থেকে তারা কোনো টাকা পায়নি বলে জানান সংস্থাটির উপপরিচালক নয়ন শীল। তাহলে প্রশ্ন উঠেছে- টোলের নামে মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া এই টাকা কোথায় যাচ্ছে? নয়ন শীল বলেন, নিয়ম অনুযায়ী নদী-তীরবর্তী ঘাটের মালিকানা থাকার কথা বিআইডব্লিউটিএর কাছে। কিন্তু আইনি মারপঁ্যাঁচে এখনও এই ঘাটের মালিকানা জেলা পরিষদ দখল করে রেখেছে। ঘাট থেকে ওঠানো টোল থেকে প্রতিবছর আমাদের ৫৫ লাখ টাকা পাওয়ার কথা। কিন্তু গত দুই বছর বিআইডব্লিউটিএ জেলা পরিষদ থেকে কোনো টোল পাইনি। জানতে চাইলে জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যান এম এ সালাম বলেন, এ বিষয়টি দেখছে মন্ত্রণালয়। সেখানে আমাদের আপত্তি দেওয়া আছে। মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত দেবে, আমরা সেভাবে বাস্তবায়ন করব। তারা যদি অর্থ পেয়ে থাকে, তবে তা পরিশোধ করবে জেলা পরিষদ। ১০ বছর জেলা পরিষদের শীর্ষ পদে থাকার পরও সন্দ্বীপের প্রধান নৌঘাটে কোনো নিয়মের বালাই নেই কেন- এমন প্রশ্নের জবাবে এম এ সালাম বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে সব সময় আন্তরিক ছিলাম। এ জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে একটা জেটি করা হয়েছে। দুই পাশে রাস্তা করে দিয়েছে জেলা পরিষদ। আরও উন্নয়ন পরিকল্পনা আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য পেলে সেবার মান আরও বাড়ানো যাবে। চারদিকে পানিবেষ্টিত জনপদ সন্দ্বীপ। সেখান থেকে চট্টগ্রামে আসা-যাওয়া করতে নৌঘাট আছে ছয়টি। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় দুটি ঘাট দিয়েই আসা-যাওয়া করতে হয় সন্দ্বীপের চার লাখ বাসিন্দাকে। এই দুটি ঘাটের মধ্যে আবার কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে আসে ৮০ শতাংশ মানুষ। এ জন্য এই ঘাটের দিকে নজর বেশি সরকারি দুই সংস্থার। সন্ধ্যা হতেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সন্দ্বীপ: স্বাধীনতার ৫০ বছর পরও এই রুটে সীমানা নির্ধারক বয়া স্থাপন করতে পারেনি বিআইডব্লিউটিএ। বছর দুয়েক আগে ঘটা করে তারা চারটি বয়া স্থাপন করলেও তা ভেসে গেছে ঢেউয়ের স্রোতে। চারটি বয়ার কোনটি এখন কোথায় আছে, তাও বলতে পারেননি এই সংস্থার শীর্ষ কর্তাব্যক্তি। বয়া না থাকায় এখন সন্ধ্যার পর জনবিচ্ছিন্ন হয়ে যায় সন্দ্বীপ। দিনের বেলা যারা লাখ টাকা টোল দেয়, রাতের বেলায় তারা হয়ে যায় আরও অসহায়। জটিল রোগী কিংবা অন্তঃসত্ত্বা কোনো নারীকে জরুরি প্রয়োজনে চট্টগ্রামে আনার দরকার হলেও তা হয়ে ওঠে পৃথিবীর কঠিনতম কাজ। চট্টগ্রামস্থ সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রিদোয়ানুল বারী বলেন, সারাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু এই সময়ে এসেও একটি জনপদের মানুষ সন্ধ্যার পর জনবিচ্ছিন্ন হয়ে যায়- এটা অকল্পনীয় হলেও সত্য। জনগণ থেকে টোল আদায়ে সরকারি সংস্থাগুলো যতটা মনোযোগী, ঠিক ততটা উদাসীন তারা সেবা বাড়ানোর বিষয়ে। শুধু এ কারণে অনেক প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু হয়েছে সন্দ্বীপে। সাধারণ সম্পাদক মনজুরুল আলম বলেন, নৌরুটকে নিরাপদ করতে দুই সংস্থাকে অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন, অনশন করেছি। কিন্তু তারা এসবে কর্ণপাত করেন না। এ জন্য দু'দিন আগেও চার শিশুর প্রাণ গেছে এই ঘাটে। পাঁচ বছর আগে প্রাণ গেছে ১৮ জনের। জনপ্রতিনিধিদের উদাসীনতাকেও দায়ী মনে করছে আন্দোলনে থাকা তরুণ সমাজ। সমাজকর্মী শামসুল আরেফিন শাকিল বলেন, 'জনপ্রতিনিধিদেরও আন্তরিকতায় ঘাটতি আছে। তারা চাইলে ঘাটের অনেক সমস্যার সমাধান করতে পারেন দিনে দিনে। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় সেখানে গিয়ে তারাও মুখ খোলেন না। এ জন্য জনদুর্ভোগ থেকে যাচ্ছে বছরের পর বছর। একের পর এক দুর্ঘটনায় খালি হচ্ছে মায়ের বুক।' চার শিশুর প্রাণ যাওয়ার পর হুঁশ হলো প্রশাসনের: স্টিমার থেকে ওঠা-নামার নিরাপদ বাহন না থাকায় শুস্ক মৌসুমে কুমিরা-গুপ্তছড়া নৌপথে যাত্রীদের প্রধান বাহন হয়ে ওঠে স্পিডবোট। কিন্তু এই নৌপথে স্পিডবোট চলাচলের অনুমতি নেই। এসব স্পিডবোটের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গত ৭ ফেব্রুয়ারি সীতাকুণ্ড ও সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়েছে বিআইডব্লিউটিসি। কিন্তু চিঠি দেওয়ার দুই মাস পার হলেও কোনো অভিযান চালাননি ইউএনও। গত সপ্তাহে বিআইডব্লিউটিএ লোক দেখানো অভিযান পরিচালনা করে। গত বুধবার স্পিডবোট দুর্ঘটনায় এখানে প্রাণ হারায় চার শিশু। ২০১৭ সালের ২ এপ্রিল একই রুটে প্রাণ গেছে ১৮ জনের। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম-বাণিজ্য) গোপাল চন্দ্র মজুমদার বলেন, 'অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আমি সরাসরি ইউএনওদের সঙ্গে কথা বলেছি। তারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিলেও তা করেননি।' তবে বিআইডব্লিউটিসির অবৈধ নৌযান বন্ধের চিঠির জবাবে গত ৯ ফেব্রুয়ারি সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, পরিকল্পিত নৌ চ্যানেলের অভাব ও নাব্য সংকটের কারণে জাহাজ বিআইডব্লিউটিএ নির্মিত জেটি থেকে প্রায় ২৫০-৩০০ ফুট দূরে মধ্য সাগরে অবস্থান করে। ছোট লালবোট দিয়ে যাত্রীদের মধ্য সাগরে নিয়ে যাওয়া হয় বলে অনেকে জাহাজে উঠতে চান না। চিঠির জবাবে এমনটি বললেও গত বুধবার রাতে স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন সন্দ্বীপের ইউএনও। চার শিশুর প্রাণহানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেবায় আগ্রহ নেই, মালিকানা নিয়ে আছে কাড়াকাড়ি: সন্দ্বীপের প্রধান নৌরুট কুমিরা-গুপ্তছড়া টার্মিনাল জেটিঘাট ২০১৩ সালের ৭ নভেম্বর বিআইডব্লিউটিএ মো. আবুল কাশেমের অনুকূলে ইজারা দেয়। ইজারাদার কাজ শুরুর এক দিন আগে জেলা পরিষদ মো. আনোয়ার হোসেন নামের একজনকে নৌ পয়েন্টটি ইজারা দিয়ে দেয়। এর পর শুরু হয় মামলা-মোকদ্দমা। এমন আইনি জটিলতা রেখে এই ঘাট থেকে এখন ট্যাক্স-ভ্যাটসহ প্রতিদিন ৯০ হাজার টাকা টোল আদায় করছে জেলা পরিষদ। আবার এই ঘাটের মালিকানা নিরবচ্ছিন্ন রাখতে মন্ত্রণালয়ে তদবিরও করছে তারা। ভাড়া নিয়ে নৈরাজ্য: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, সারাদেশের নৌরুটগুলোতে স্পিডবোটের কিলোমিটারপ্রতি নির্ধারিত ভাড়া ১০ টাকা। চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এই হিসাবে সন্দ্বীপে যাতায়াতে স্পিডবোটের ভাড়া হওয়ার কথা ১৮০ টাকা। কিন্তু দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে ২৫০ টাকা। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি থেকে এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। তবে ইজারাদার আনোয়ার হোসেন বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে। ঘাটে নিজস্ব অর্থায়নে কাঠের জেটিও তৈরি করেছি আমি। জেলা পরিষদ থেকে কোনো অর্থ না পেলেও নিয়মিত বাড়িয়েছি সুযোগ-সুবিধা। দৈনিক ইজারা বাদ দিয়ে দীর্ঘমেয়াদে ঘাট পেলে বিনিয়োগ আরও বাড়ানো যেত। তার পরও আগের চেয়ে ঘাটে এখন দুর্ভোগ অনেক কম।' যা বললেন স্থানীয় জনপ্রতিনিধি: অনিরাপদ ও অবৈধ নৌযান দিয়ে প্রতিদিন লাখ টাকা টোল আদায়ের কথা স্বীকার করে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, 'ঘাটের সেবা বাড়ানোর দিকে উদাসীন দুই সংস্থাই। তার পরও ঘাটের মালিকানা পরিবর্তন হলে সেবার মান বাড়বে বলে আমার ধারণা। ঘাটের সমস্যা সমাধানে আমি সব সময় আন্তরিক। তার পরও কিছু মানুষ আমাকে ভুল বোঝে।' ইজারাদারকে নিয়ন্ত্রণ করে সেবার মান বাড়াতে জেলা পরিষদ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাংসদ আরও বলেন, মানুষের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী শতকোটি টাকায় জেটি করে দিয়েছেন। কিন্তু চর পড়ে যাওয়ায় ভাটার সময় কষ্ট করতে হচ্ছে যাত্রীদের। এই রুটের জন্য নতুন জাহাজ দেওয়া হয়েছে। তবে সি-ট্রাক না থাকায় জাহাজে ওঠা-নামায় লালবোট ব্যবহার করতে হচ্ছে। আশা করছি, শিগগির এসব সমস্যাও দূর হয়ে যাবে। বিক্ষোভ সমাবেশ: নিরাপদ নৌরুট, দোষীদের বিচারসহ পাঁচ দফা দাবিতে গতকাল শুক্রবার উত্তাল ছিল সন্দ্বীপ। শত শত তরুণ উপজেলা কমপ্লেক্স মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তারা চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুট নিরাপদ করার আলটিমেটাম দেন। এ সমাবেশ থেকে সমাজকর্মী মো. রুস্তম বলেন, এ ঘটনায় যারা দায়ী, তাদের সবার শাস্তি চাই আমরা। নিরাপদ নৌরুট চাই। চাই নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণও। তাদের পাঁচ দফা দাবির মধ্যে আছে- অবৈধ নৌযান পরিচালনাকারী ইজারাদার ও চালককে অতি শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অবৈধ নৌযানে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ২ এপ্রিল অবৈধ লালবোট দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। বিআইডব্লিউটিসির পরিচালিত জাহাজ প্রতিদিন মোট চারবার পরিচালনা করতে হবে। সর্বশেষ নিরাপদে জাহাজে ওঠানামা করার ব্যবস্থা করতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আল নাহিয়ান, মারুফ চৌধুরী, মাহিন হুজাইফা, শামসুল আজম মুন্না, আবদুর রহমান ইমন, সাজিদুল, কামরুল হাসান প্রমুখ।
| 6 |
ব্রি হাইব্রিড-৭ জাতের আউশ ধানে রেকর্ড ফলন হয়েছে। ক্রপ কাটিংয়ে বিঘায় ফলন পাওয়া গেছে ২৩ মণ, যা আউশ মৌসুমের অন্য যেকোনো জাতের চেয়ে অনেক বেশি। ভোলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারের প্রদর্শনী প্লটে হাইব্রিড এই ধান চাষে রেকর্ড ফলন হয়।ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ব্রি হাইব্রিড-৭ জাতের আউশের বীজ জেলার আটজন কৃষককে দেওয়া হয়। চরমনসা গ্রামের কৃষক মো. ইয়ানুর রহমান বিপ্লব ৮ হেক্টর জমিতে গত ৮ এপ্রিল সেই বীজ বপন করেন। ৩ মে ধানের চারা রোপণ করেন তিনি। রোপণের ১১০ দিন পর গত বুধবার কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে ধান কাটা হয়েছে। প্রতি হেক্টরে ধানের ফলন হয়েছে ৭ মেট্রিক টন (বিঘায় ২৩ মণ)। আর চালের হিসাবে হেক্টরপ্রতি ৪ দশমিক ৬০ মেট্রিক টন।এনায়েত উল্লাহ বলেন, 'নতুন এই জাতের চাল লম্বা ও সরু এবং প্রাইম কোয়ালিটির। বিদেশে সব থেকেভালো যে চাল রপ্তানি হয়, আমরা সেগুলোকে প্রাইম কোয়ালিটির বলে থাকি। প্রতি হেক্টর জমিতে হাইব্রিড এই ধান চাষে উৎপাদন খরচ পড়েছে ৬০ হাজার টাকা। খরচ বাদে হেক্টর প্রতি কৃষকের লাভ হয়েছে ৭০ হাজার টাকা। সে হিসাবে ৮ হেক্টর জমিতে কৃষক লাভ পেয়েছেন ৫ লাখ ৬০ হাজার টাকা। মেশিনের সাহায্যে এক বিঘা জমির ধান কাটতে খরচ হয়েছে সাড়ে ৩ হাজার টাকা। কৃষককে দিয়ে কাটালে বিঘাপ্রতি ১২ হাজার টাকা খরচ হয়।'ভোলায় এবার এই জাতের ধানের প্রথম আবাদ হয়েছে জানিয়ে কৃষি বিভাগের কর্মকর্তা এনায়েত উল্লাহ বলেন, 'ফলন দেখে সবাই বিস্মিত। এই জাত সারা দেশে ছড়িয়ে দিতে পারলে আমরা চালে উদ্ধৃত দেশ হব। ভবিষ্যতে কৃষকেরা যাতে এই বীজ পায় সেই ব্যবস্থা করতে হবে। বিদেশ থেকে হাইব্রিড জাতের ধানের বীজ কিনতে অনেক টাকা লাগে। এই বীজ যেহেতু দেশেই তৈরি হচ্ছে তাই কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রণোদনার আওতায় তা কৃষকদের দেওয়ার ব্যবস্থা করলে ধানের অধিক ফলন হবে। আউশে উৎপাদন খরচ খুবই কম। কারণ এই ধান চাষে পানি লাগে না।'আগামী আউশ মৌসুমে এ জাতের ধান চাষ ব্যাপকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ জানিয়েছেন। তিনি বলেন, ব্রি হাইব্রিড-৭ জাতের ধান কাটার ফলাফল খুবই আশাব্যঞ্জক। আউশ মৌসুমে বেশি করে এ জাতের ধান চাষ করতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।ব্রি-র মহাপরিচালক মো. শাহজাহান কবীর বলেন, 'ব্রি হাইব্রিড-৭ জাতটির আউশ মৌসুমে অন্য সব জাতের চেয়ে ফলন বেশি। আগামী দিনে এ জাতটিকে বিএডিসির মাধ্যমে কৃষকের কাছে সরবরাহ করতে আমরা সচেষ্ট থাকব।' | 6 |
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আতাব আলী (৪৫) মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শামীমা (৩৫)ও সন্তান ফাতেমা (৪)। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ধুলন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি পুখরিয়ায়। আতাব আলী রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-উল্লাহ জানান, পুলিশ কনস্টেবল আতাব আলী তার স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে মহাদেবপুর থেকে গ্রামের বাড়ি পুখরিয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা এনএনবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আতাব আলী। গুরুতর আহত তার স্ত্রী ও সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। | 6 |
ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক দলই সেনাবাহিনীর পাশে রয়েছে সংসদ অধিবেশন থেকে এই বার্তা দেয়ার জন্যই রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কী পরিস্থিতি রয়েছে, সংসদে তা তুলে ধরার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বিরোধীরা তিনি মনে করিয়ে দিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে সেনা সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছেন, সেখানে পরিস্থিতি কতটা কঠিন আগামী কিছু দিনের মধ্যেই লাদাখের ওই অঞ্চলে তুষারপাতও শুরু হয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন, 'আসুন সবাই মিলে একটা শপথ গ্রহণ করি যে প্রত্যেক সাংসদ, প্রত্যেক নাগরিক যাতে সেনাবাহিনীর এই অবদানকে স্যালুট করে ঐক্যবদ্ধ হিসেবে গোটা দেশ তাদের পাশে থাকে দৃঢ়ভাবে এইবার্তা আমাদের বাহিনীর কাছে পৌঁছে দিতে হবে যে সেনাবাহিনীর পাশে থাকার ক্ষেত্রে গোটা দেশ ঐক্যবদ্ধ' যদিও প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 'অবশ্যই আমরা সবাই সেনাবাহিনীর পাশে আছি কিন্তু সরকার কেন চীন সীমান্তের পরিস্থিতি নিয়ে স্পষ্টভাবে কিছু বলছে না?' বিরোধীদের দাবি মেনে ভারত-চীন সীমান্ত সংঘাত নিয়ে ভারতীয় সংসদের বাদল অধিবেশনে আলোচনার সম্ভাবনা কম তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে বিবৃতি পেশ করতে পারেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
চোট সারাতে ব্যাঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন রোহিত শর্মা। রিহ্যাব করার ফাঁকেই শিক্ষক হিসেবে দেখা গেল তাকে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ক্লাস নিলেন ভারতের এই ওপেনার। শুক্রবার এই ছবি পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হ্যামস্ট্রিংয়ে চোটের জেরে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার চোট সারতে তিন-চার সপ্তাহ লাগতে পারে। কিন্তু এনসিএ-তে গিয়ে সময় নষ্ট করলেন না রোহিত। 'বহুমূল্য পরামর্শ' দিলেন ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে। আর কিছুদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় দল। তার আগে প্রস্তুতি শিবির চলছে এনসিএ-তে। শুক্রবারই সেই দলের অধিনায়ক যশ ধুল রোহিত এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে তার ছবি পোস্ট করেছিলেন। ১৯৮৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাতবারের বিজয়ী ভারত। ২০১৯-এ শেষ বার হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশকে ৫ রানে হারিয়ে জিতেছিল তারা। বিডি প্রতিদিন/এমআই | 12 |
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, 'যখন মন্ত্রী ছিলাম, তখন মন্ত্রী হিসেবে কখনো অতিরিক্ত বরাদ্দ নিইনি। কোনো এলাকার উন্নয়নে বাধা হয়ে দাঁড়াইনি। যখন যা সহায়তা পেয়েছি তা ন্যায্যতার ভিত্তিতে আপনাদের মাঝে বিতরণের চেষ্টা করেছি। এমপি হিসেবে এখনো তা-ই করি।'আজ বুধবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে এ কথা বলেন মতিয়া চৌধুরী। উরফা ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান ইবতেদায়ি মাদ্রাসার মেধাক্রমানুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মধ্যে সৌর বাতি ও বৈদ্যুতিক ফ্যান এবং এসএসসি ও সমমান দাখিল টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মধ্যে মাথাপিছু ১ হাজার টাকা আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।মতিয়া চৌধুরী বলেন, 'জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে আছে। মানুষ উন্নয়নের স্বাদ ভোগ করছে। আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, নৌকায় আস্থা রাখুন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে আস্থা রাখুন, আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনার হাত ধরে দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে।'এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। | 6 |
রাজধানীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিম' এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিল তাঁরা।গ্রেপ্তারের বিষয়ে এটিইউ জানিয়েছে, গ্রেপ্তার মো. রায়হান হোসেন, সাব্বির হোসেন রাইহান, আল রাব্বিসহ তাঁর সহযোগীরা 'গাজওয়াতুল হিন্দ' প্রতিষ্ঠায় অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিত।তা ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। গ্রেপ্তাররা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। তা ছাড়া সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল।গ্রেপ্তারের সময় এন্টি টেররিজম ইউনিট তাদের নিকট থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২ টি ছোড়া এবং ২টি বিভিন্ন উগ্রবাদী বই ও ৫টি বুকলেট জব্দ করেছে। | 6 |
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া একা নন। সমগ্র জাতি তাঁর সঙ্গে আছে। কারণ, তিনি হচ্ছেন সেই প্রতীক-সেই প্রতীক হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক; তিনি হচ্ছেন গণতন্ত্রের প্রতীক।'ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শনিবার ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'সংকটটা শুধু বেগম খালেদা জিয়ার নয়, বিপদটা বিএনপির একার নয়, এই বিপদ সমগ্র জাতির। তিনিই (খালেদা জিয়া) একমাত্র এই দেশকে রক্ষা করতে পারেন, গণতন্ত্রকে রক্ষা করতে পারেন, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে পারেন।'সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকার পতনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, 'আমি আশা করব, আমাদের এখানে যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাঁরা শুধু নন, সমস্ত রাজনৈতিক দলের প্রতি অনুরোধ-তারা ঐক্যবদ্ধ হবে। ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে কোথায় ডান-বাম-এসব দেখার দরকার নেই। আজ গোটা জাতি ডুবতে যাচ্ছে। সেখানে আমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উঠে দাঁড়াতে হবে, জনগণকে উঠে দাঁড়ানোর কথা বলতে হবে। জনগণকে রাজপথে টেনে নিয়ে এসে আমাদের সোচ্চার কণ্ঠে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।'খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করা হয়ে থাকতে পারে-এমন সন্দেহ প্রকাশ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, হতেও পারে যে, সরকার শেষ মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। যখন আর কোনো লাভ হবে না। সে রকম কিছু হলে সরকারকে দায়ী থাকতে হবে। সরকারকেই তার জবাব দিতে হবে।খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে দাবি না করে সরকার পতনে রাজপথে নামার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তিনি বলেন, এই অমানবিক সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে লাভ নেই। তারা (সরকার) আইনের তোয়াক্কা করে না। তারা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় রাস্তায় নামতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান প্রমুখ। | 6 |
প্রায়ই শোনা যায় প্রতারণা কিংবা শারিরীক সম্পর্কের ভিডিও করে প্রেমিকাকে 'ব্ল্যাকমেইল' করছে প্রেমিক। এবার ঘটেছে এর উল্টো। নগ্ন ছবি দেখিয়ে 'প্রেমিকার' ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মঘাতী হয়েছে এক তরুণ। ঘটনাটি ভারতের পশ্মিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২৪ পরগনার সোনারপুরের পূজা দাস নামে এক তরুণীর সঙ্গে বছর খানেক আগে পরিচয় হয় ২২ বছর বয়সীসৌরভ ঘোষের। এরপর ফোনালাপ, অত:পর ঘনিষ্ঠতা। সৌরভ ও পূজার মধ্যে শারীরিক সম্পর্কও হয়। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারন করেই প্রেমিককে প্রতারণা করত প্রেমিকা। দিনের পর দিন প্রেমিকার প্রতারণার শিকার হয়ে সৌরভ গত বৃহস্পতিবার আত্মহত্যা করে বলে অভিযোগ করেছে সৌরভের পরিবারের। তাদের আরও অভিযোগ সৌরভকে ফাঁসানো হয়েছে। আত্মহত্যার আগে দাদার উদ্দেশ্যে সৌরভ লিখে গেছে, 'দাদা, আমি আর থাকতে পারছি না। পূজা (প্রেমিকা) আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার বাড়ির সব সম্মান নষ্ট করেছে। আমি যখন ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম, আমি ওকে ভালবাসতাম। পূজা শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করত। আমার থেকে অনেক টাকা নিয়েছে।' এছাড়া বন্ধুদের উদ্দেশ্যে সৌরভ লিখেছেন, 'আমার কিছু হয়ে গেলে আমার দাদা, আমার পরিবারকে দেখিস তোরা। আমার মা-বাবর পাশে থাকিস। আমাকে ক্ষমা করিস।' | 3 |
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। চারাদিঘিরপারের মানিক খানের বাসভবনে গত শুক্রবার রাতে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এই সভা হয়। সভায় নাগরিকদের মতামত না নিয়ে সিসিকের পানির বর্ধিত বিল বিতরণ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তাঁরা।এ সময় সর্বসম্মতিক্রমে আজ রোববার বেলা ১১টা দিকে নগর ভবনের সামনে পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে ওই ওয়ার্ডবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে সিসিক মেয়র বরাবর স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত হয়। সভায় এম এ মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন মকসুদ হোসেন, মিসবাহ উদ্দিন, দিলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, আব্দুল কাহির, জাকারিয়া আহমদ প্রমুখ। | 6 |
দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন 'সমকাল সন্ধ্যা'য় আজকে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। অনু্ষ্ঠানটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সমকালের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে সরাসরি দেখ যাবে। সেই সঙ্গে দর্শকরা প্রশ্ন করার সুযোগ পাবেন প্রিয় এই তারকাকে। দীর্ঘ বিরতির পর রুমির গানে ফেরা, একের পর এক নতুন প্রকাশ এ ক্যারিয়ারের বাঁক বদল ও ব্যক্তি রুমির নানা প্রসঙ্গ নিয়ে আজ আড্ডা হবে রুমির সঙ্গে। আড্ডার পুরোটা সময় জুড়ে রুমির সঙ্গে থাকবেন জুম্মাতুল বিদা। গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক আরফিন রুমি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলা গানে একতরফা রাজত্ব ছিল তার। এই সময়ের মধ্যে ৩০ টিরও বেশি অ্যালবাম মুক্তি পেয়েছে রুমির। যার মধ্যে রয়েছে একক এবং মিশ্র কাজ। ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে নানা কারণে গান থেকে বিরতি নেন তিনি। গানের দুনিয়া ছেড়ে চলে যান অন্য এক জগতে। স্রষ্ঠা ইবাদত আর ধ্যানে মশগুল হোন। খুঁজে ফিরেন সৃষ্টির অপার সৌন্দর্য। ১৮ মাসের সেই জার্নি শেষে আবার গানে ফিরেছেন তিনি। এখন নিয়মিতই গান প্রকাশ করছেন এ গায়ক। | 2 |
ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।কিরবি বলেছেন, তবে সেনা মোতায়েনের কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মোতায়েনের প্রস্তুতি জারি করেছে মাত্র।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে যে, একাধিক মার্কিন ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে বাইডেন প্রশাসন ইতিমধ্যে নির্দিষ্ট সামরিক ইউনিট শনাক্ত করার চূড়ান্ত পর্যায়ে।একজন সিনিয়র কর্মকর্তা জানান, বাইডেন গত শনিবার ক্যাম্প ডেভিডে এক ব্রিফিংয়ের সময় বার্ষিক এবং পূর্ব ইউরোপে মার্কিন সেনা বাড়ানোর বিকল্পগুলি নিয়ে আলোচনা করেছিলেন। ইউক্রেনে সম্ভবত খুব শিগগির রাশিয়া আক্রমণ করতে পারে এমন খবর এসেছে।ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আজ ভিডিও কলে পরামর্শ করার কথা রয়েছে জো বাইডেনের।ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য সম্প্রতি নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠিয়েছে।এর আগে, রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের স্বজনদের দেশটি ছাড়ার বিষয়ে নির্দেশনা জারি করে। এ ছাড়া দূতাবাসে অবস্থান করা অতিগুরুত্বপূর্ণ নয় এমন কর্মীদেরও ইউক্রেন ছাড়তে বলে। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ইউক্রেন ছাড়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে 'মার্কিন নাগরিকেরা হয়রানির শিকার হতে পারে' এমন আশঙ্কা থাকায় ইউক্রেন এবং রাশিয়ায় ভ্রমণ না করার জন্য সতর্ক করা হচ্ছে। ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'দূতাবাস খোলা থাকবে। তবে হোয়াইট হাউস থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে 'যেকোনো সময়' আক্রমণ হতে পারে।' | 3 |
মানিকগঞ্জ সদর থানাধীন গড়পাড়া এলাকা থেকে দু'জনকে আটক করা হয়েছে। তারা হলেন- মোসা. আকলিমা আক্তার (২৫) ও মো. উজ্জ্বল হোসেন (৩০)। র্যাব জানিয়েছে তারা মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ৪২ কেজি গাজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে। বুধবার (১৯ মে) র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজ লাইভকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল মানিকগঞ্জ সদর থানাধীন গড়পাড়া ইউনিয়নের চান্দইর এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজিসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে বেশকিছু দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাজা সংগ্রহ করে সিএনজিযোগে মানিকগঞ্জসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। | 6 |
টেকসই পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু গ্রামীণ সংযোগ অবকাঠামো উন্নয়ন,দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনজীবনের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে এলজিইডির আরসিআইপি প্রকল্প কাজ করছে। ২০১৮ সালে একনেক কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হয়। উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫০ মিলিয়ন ইউএস ডলার, যার মধ্যে এডিবির আর্থিক সহায়তার পরিমাণ ৩০০ মিলিয়ন ইউএস ডলার।দেশের ৫টি বিভাগের ৩৪টি জেলায় উক্ত প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।চলতি বছরের জুলাই ২০২১ পর্যন্ত প্রকল্পের ক্রমমপূঞ্জিভূত ভৌত অগ্রগতি হয়েছে ৫০ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ইতোমধে ৩.৩১মিলিয়ন কর্মসংস্থান (জনদিবস)সৃষ্টি হয়েছে।প্রকল্পের আওতায় ২৬৩০ কিলোমিটার রাস্তা মেরামত ও উন্নয়ন লক্ষ মাত্রার মধ্যে ইতোমধ্যে ৩৭০ কিলোমিটার রাস্তা মেরামত ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য এ প্রকল্পের মাধ্যমে জাতীয় পর্যায়ে 'গ্রামীণ সড়ক মহা-পরিকল্পনা'(রুরাল রোড মাস্টারপ্লান)প্রস্তুত করা হবে। আগামী জুন ২০২৩ সাল নাগাদ প্রকল্পটি সমাপ্ত হবে বলেসূত্রে জানা গেছে ।প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান ভোরের কাগজকে বলেন, গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থান ও অবকাঠামোর উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য।পাশাপাশি গ্রামীণ টেকসই উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। অঅপর এক প্রশ্নের জবাবে আরসিআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম ভোরের কাগজকে বলেন,টেকসই পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু গ্রামীণ সংযোগ অবকাঠামো উন্নয়ন,দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনজীবনের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা টেকসই উন্নয়ন এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত'রূপকল্প ২০৪১' বাস্তবায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। | 6 |
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচপুরে কারখানায় গ্যাসের রাইজারের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে কাচপুর নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, বশির, মেহেদী, আলম, নাসির ও হেভেন চাকমা। ভোরে কোনো এক সময় এক স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই পাঁচ শ্রমিক দগ্ধ হন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.