text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। শুধু টি-টোয়েন্টি নয়, অন্য দুই সংস্করণেও ধারাবাহিকভাবে ভালো খেলছে পাকিস্তান। রমিজও দায়িত্ব নেওয়ার পর ৫ মাসের বেশি সময় পার করেছেন। কিন্তু তাঁর সরাসরি পিসিবি চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।রমিজের সঙ্গে হাফিজের ব্যক্তিগত সম্পর্ক মোটেও মধুর নয়। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি একাধিকবার সরাসরি হাফিজকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে বোর্ড চেয়ারম্যান হওয়ার পর অবশ্য হাফিজের বিরুদ্ধে রমিজকে আগ্রাসী কথাবার্তা বলতে শোনা যায়নি।কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাফিজ। অবসরের পরেই পিসিবির দিকে আঙুল তুললেন সাবেক এই পাকিস্তান অলরাউন্ডার। তাঁর দাবি, 'যেভাবে পিসিবি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, প্রক্রিয়াটা সঠিক নয়। নির্বাচনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান বেছে নেওয়া উচিত।' এ প্রসঙ্গে হাফিজ আরও বলেন, 'বর্তমান প্রক্রিয়াটা সঠিক নয়। এখন পিসিবি চেয়ারম্যান রাজনৈতিকভাবে ক্ষমতায় আসেন। যিনি রাজনৈতিকভাবে পিসিবি চেয়ারম্যান হন, তিনি আর যাই হোক ক্রিকেটই বোঝেন না।'হাফিজের ইঙ্গিত অবশ্য পরিস্কার। তাঁর মতে, প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান নিযুক্ত করার পরিবর্তে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিয়োগ হওয়া উচিত। | 12 |
কুন্ডা ইউনিয়নের তিতাস পাড়ের বাসিন্দা নরেশ চন্দ্র দাস। একটি এনজিও থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ৯টি পুকুরে মাছ চাষ করেছিলেন। পুকুরে ছিল বেশ কিছু প্রজাতির বড় মাছ ও পোনা। সেই পুকুরের মাছ বিক্রি করে এনজিওর ঋণ শোধ করে পরিবার নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে ছয়টি পুকুরের মাছ, সাথে ভেসে গেছে পরিবার নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্নটুকুও। এখন এনজিও থেকে ঋণ আনায় প্রতিমাসে ৪৫ হাজার টাকা কিস্তি দেবেন কীভাবে, সেই চিন্তার ভাঁজ নরেশের কপালে। সম্প্রতি ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেঘনা ও তিতাসসহ বেশ কিছু নদীর পানি ফুঁসে উঠেছে। নরেশ চন্দ্র দাসের মতো উপজেলার আরো ৭০০ পুকুরের মাছ ভেসে গেছে। মাছ চাষিদের দাবি ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। তরুণ মাছচাষি বিদেশ ফেরত মো. জিয়া চৌধুরী বলেন, বিদেশে কষ্ট করে যে টাকা ইনকাম করছিলাম, সেই টাকা দিয়ে ১০টি পুকুর লিজ নিয়ে মাছচাষ করছিলাম। কিন্তু কপাল এত খারাপ যে, কষ্টের সেই টাকা পানিতে ভেসে গেছে। এখন আমি রাস্তায় ঘোরা ছাড়া আর কোনো উপায় নাই। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়ে অধিকাংশ ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে ওই এলাকার পুকুরে পানি ঢুকে পুকুরের ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য অফিসের তথ্য মতে, উপজেলায় মোট পুকুরের সংখ্যা প্রায় তিন হাজার। এর মধ্যে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার প্রায় পাঁচ শতাধিক পুুকুরের মাছ ভেসে গেছে। তবে পানি বৃষ্টি অব্যাহত থাকলে এ ক্ষতির পরিমাণ কয়েকগুণ হতে পারে। এসব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ও পোনা ছিল। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ প্রায় ছয় কোটি টাকা। আরও জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নে ৫০টি, চাপরতলা ৯০টি, ধরমন্ডলে ১২০টি, গোকর্ণ ইউনিয়নের ২০টি, কুন্ডা ইউনিয়নে ৪০টি, ভলাকুট ইউনিয়নের ৯০টি, ফান্দাউকে ৩০টি, নাসিরনগরে ১২০টি, চাতলপাড়ে ৩০টি ও বুড়িশ্বরে ১২০টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। বুড়িশ্বরইউনিয়নের মাছচাষি রতন সাহাজি বলেন, 'খুব কষ্ট কইরা চাইরটা পুকুরে মাছ চাষ করছিলাম। কিন্তু সব পানির নিচে গেছেগা। একটা মাছও ধরতাম পারছি না। আমার প্রায় ছয় লাখ টাকার মাছ ভাইস্যা গেছে।' মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, বন্যার কারণে মৎস্যজীবী মানুষজন খুব ক্ষতির শিকার হয়েছে। এরই মধ্যে উপজেলার নিম্নাঞ্চলের সবকটি পুকুরের মাছ ভেসে গেছে। সরকারিভাবে কোনো প্রণোদনা না পেলে জেলেদের বেঁচে থাকাটা কষ্টকর হবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, পানি বৃদ্ধির যে হার সেটা যদি অব্যাহত থাকে, তাহলে উপজেলার সবকটি পুকুর পানির নিচে তলিয়ে যাবে। এই পর্যন্ত ১৩টি ইউনিয়নের মাছ চাষিদের দেওয়া তথ্য মতে প্রায় ৭০০ পুকুরের মাছ ভেসে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। তবে এর পরিমাণ বাড়তে পারে বলে তিনি যোগ করেন। বিডি প্রতিদিন/এমআই
| 6 |
ছিনতাইকারীদেরহামলায় গুরুতর আহত হয়েভ্যান হারানো সেই কিশোরচালক শাহীন মোড়ল (১৪) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কিশোরটি দু'মাস ২০দিন পর শুক্রবার যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাড়িতে ফেরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।শাহীন মোড়ল মঙ্গলকোট গ্রামের হায়দার আলীর ছেলে। শাহীন জানায়, মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে ফিরে আসতে পারায় সে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রতিও। গত ২৮ জুন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় ছিনতাইকারীদের হামলার শিকার হয় শাহীন। যাত্রীবেশী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে অচেতন করে ফেলে রেখে ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ শাহীনকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা হাসপাতাল ও পরে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। শাহীনের রক্তাক্ত ছবিসহ খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে শাহীনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকরা বলেছেন, মাথার ক্ষত পুরোপুরি শুকালে ধীরে ধীরে সে ঠিক হয়ে যাবে। কেশবপুর থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, হামলার পর কয়েকদিনের মধ্যেই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তারা আটক করেছিলেন। ঘটনাস্থল সাতক্ষীরার পাটকেলঘাটায় হওয়ায় মামলাটি সংশ্লিষ্ট থানা দেখভাল করছে। | 6 |
করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার কাগজপত্রের কপি পাননি বলেআসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতের কাছে অভিযোগ করেন।তারা জানান, এ কারণে মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে তারা আদালতের কাছে আবেদন করতে পারেননি। এই মামলার চার্জ গঠনের শুনানির নতুন দিন ঠিক করা হোক। আসামিপক্ষের ওই আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ আদালতকে বলেন, এই মামলাটি একটি আলোচিত মামলা। এ মামলার অন্য আসামিরা মামলার কাগজপত্রের কপি পেয়েছেন। যারা কাগজপত্র পাননি, সেটি তাদের ব্যর্থতা। আমরা চাই, আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হোক। উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারী এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বেলা আড়াইটার সময় ঠিক করেন। এর আগে, সকালে সাবরিনা আরিফ ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা ১২টার দিকে তাদের এজলাসে তোলা হয়। গত ৫ আগস্ট ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগে সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। অভিযোগপত্রে বলা হয়, করোনা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেছেন জেকেজির সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী। এ দুজন ছাড়াও মামলার অন্য ছয় অভিযোগপত্রভুক্ত আসামি হলেন জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা। মামলা থেকে মামুনুর রশীদ নামের এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা করার ৪২ দিনের মাথায় অভিযোগপত্র দেওয়া হয়। | 6 |
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটি বেঁধে বরাবরই বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন। তবে এবার তারা যে পরিচয়ে আসছেন, সেটি একেবারেই ভিন্ন। নিশো জানান, এবার তিনি ও মেহজাবীন হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী হিসেবে! তাও আবার সেটি পথশিল্পী। এলাকায় হেঁটে হেঁটে মানুষদের গান শোনানোই তাদের কাজ! এমন এক ভিন্ন মাত্রার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মহিদুল মহিম। এর চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই। সিএমভি'র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির নাম 'শিল্পী'। নির্মাতা আরও জানান, 'গল্পের শেষের দিকে দেখা যাবে, কোনও এক কারণে একটা সময় নিশো আর মেয়েদের মতো করে গাইতে পারছেন না। শুরু হয় গল্পের নতুন ক্রাইসিস।' নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, 'জানুয়ারির মাঝামাঝিতে সিএমভির ইউটিউব চ্যানেলসহ শিল্পী নাটকটি প্রচার হবে আরটিভির পর্দায়। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
মার্শা বার্নিকাট বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি বিদায় নিয়েছেন। মনে আছে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'বাংলাদেশের মতো এমন রাজনীতিতে আচ্ছন্ন দেশ আমি আর দেখিনি' (লাইভ মিন্ট, ১৬ ডিসেম্বর ২০১৬)। এর ঠিক দুই বছর পর বাংলাদেশে গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন হয়ে গেল। বাংলাদেশ বা এর জনগণ রাজনীতিতে 'আচ্ছন্ন'-এর কোনো প্রমাণ এবারের এই নির্বাচন ঘিরে আদৌ মিলল কি? এ কী হাল বাংলাদেশের! দেশটির জনগণ কি তবে দুই বছরের মধ্যেই এতটা বদলে গেল! নাকি মার্শা বার্নিকাটের ধারণাটাই ভুল?মার্শা বার্নিকাটের এই মন্তব্যের বছর তিনেক আগে (২০১৩) একটি জরিপ করেছিল মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। বিশ্বের ৩৩টি উন্নয়নশীল ও উদীয়মান দেশের ওপর সেই জরিপ চালানো হয়েছিল। সেই জরিপে রাজনীতিতে সবচেয়ে বেশি সক্রিয় জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশিদের নাম এসেছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপের তথ্য অনুয়ায়ী বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ উচ্চমাত্রায় এবং ২৯ ভাগ মানুষ মধ্যমমাত্রায় রাজনীতিতে সক্রিয়। এই দুটিকে যোগ করলে বলতে হয়, বাংলাদেশের ৯০ ভাগের বেশি মানুষ কোনো না কোনো মাত্রায় রাজনীতিতে সক্রিয়।বাংলাদেশে নির্বাচনের আরেক নাম অনেকের কাছেই 'ভোট উৎসব'। কারণ, নির্বাচন একটি উৎসবের আমেজ নিয়ে হাজির হয়। একটা দীর্ঘ সময় ধরে সেই উৎসব চলে। এবার শুধু মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই ও দাখিল নিয়ে উৎসবের আমেজের কিছুটা টের পাওয়া গেছে। রাজনীতির মাঠ কয়েক বছর ধরেই সরকারি দল আওয়ামী লীগ ও তাদের জোটের দখলে। নির্বাচনী উৎসবে এর ব্যতিক্রম ঘটবে, এমন আশা কেউ করেনি। তবে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপি কিছুটা চাঙা হয়ে ওঠে মূলত মনোনয়ন নিয়ে। সরকারের দমন-পীড়নে গত প্রায় চার বছর যে দলটি মাঠেই নামতে পারেনি, মনোনয়ন নিয়ে সেই দলে খেয়োখেয়ি কম হয়নি। দেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন যাঁরা, তার বাইরে মনোনয়ন নিয়ে সক্রিয় হয়ে ওঠে লন্ডনের স্কাইপ কল। মনোনয়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে দলের নেতাদের মধ্য থেকেই। আওয়ামী লীগের নেতারা তো কথায় কথায় এ নিয়ে বিএনপিকে খোঁটা দিয়ে যাচ্ছেন। অবস্থাদৃষ্টে মনে হলো, দল ও জোটের মনোনয়ন বাছাই করাই যেন ছিল বিএনপির একমাত্র নির্বাচনী কাজ। ব্যস, এরপর আবার ঘরে ঢুকে গেছে দলটি। শোনা যাচ্ছিল, নির্বাচন কমিশনে মনোনয়ন চূড়ান্ত যাচাই-বাছাই শেষ হলেই বিএনপি মাঠে নামবে। এরপর শোনা গেছে, ১৬ ডিসেম্বরের পর সেনাবাহিনী নামা পর্যন্ত অপেক্ষা করবে দলটি। শেষ পর্যন্ত সেনাবাহিনী নামল নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে। ২৫ ডিসেম্বরের পরও বিএনপিকে মাঠে দেখা গেল না। এরপর শুনলাম, ভোটের দিন নাকি ভোটবিপ্লব হবে। ভোটারদের ভোটের দিন মাঠে থাকতে, ভোটকেন্দ্র পাহারা দিতে এবং ফলাফল নিয়ে বাড়ি ফেরার আহ্বান জানানো হলো। ভোটের দিনও মাঠে বিএনপি বা বিরোধী পক্ষের কারও দেখা মিলল না। বিএনপি বা বিরোধীরা কেন মাঠে নামতে পারেনি, তার জবাব তাদের কাছে আছে। সরকার, পুলিশ ও প্রশাসন তাদের মাঠে নামতে দেয়নি। এর যে সত্যতা আছে, তা জনগণ জানে। বিরোধীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি দেখানো-এর সবই হয়েছে। গায়েবি মামলার কথাও আমরা জানি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিএনপির মাত্রাছাড়া সহিংসতার জের ধরে বিরোধীদের ওপর সরকার যে দমন-পীড়ন শুরু করে, তা গত পাঁচ বছর ধরেই চলছে। তবে কথা হচ্ছে, সরকার দমন-পীড়ন চালালে বিরোধী রাজনৈতিক শক্তি মাঠ ছেড়ে দেবে-আমাদের রাজনীতির ইতিহাস তেমন সাক্ষ্য দেয় না। বিএনপি কি তবে আশা করেছিল নির্বাচনের আগে সরকার আমূল বদলে যাবে? যদি তা মনে না করে থাকে, তাহলে নির্বাচনের মাঠে তারা কী কৌশল নিয়ে নামতে চেয়েছিল? কিসের ওপর ভিত্তি করে তারা ভোটবিপ্লব করতে চেয়েছিল? কর্মী-সমর্থকদের তারা মাঠে নামাতে ব্যর্থ হলো কেন? বিএনপি কি একটি অথর্ব দলে পরিণত হয়েছে? অথবা জনগণ কি বিএনপির পক্ষে মাঠে নামতে চায়নি? নাকি রাজনীতিতে 'অতিমাত্রায় সক্রিয়' বাংলাদেশের জনগণ রাজনীতি, নির্বাচন-এসবে আগ্রহ হারিয়েছে? এই প্রশ্নগুলো এখনো বড় ধাঁধা হয়ে ঝুলে আছে। ২০১৩ সালের পিউ রিসার্চ সেন্টারের জরিপের তথ্য-উপাত্ত বলছে, বাংলাদেশের ৪৮ শতাংশ মানুষ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়। ৩৭ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সেই পরিস্থিতি কি গত পাঁচ বছরে এতটাই বদলে গেল যে সরকার, প্রশাসন ও পুলিশের বাধা ও দমন-পীড়নের কারণে বিএনপির মতো রাজনৈতিক দল মাঠেই থাকতে পারছে না! নির্বাচনের প্রচারণায় তো নয়ই, এমনকি ভোটের দিনও বিরোধী দল বা তাদের কর্মী-সমর্থকদের খুঁজে পাওয়া যাবে না! নির্বাচন যে দেশের মানুষের কাছে উৎসব হিসেবে বিবেচিত, তারা উৎসব থেকে নিজেদের এভাবে গুটিয়ে নিল? নির্বাচনের সময়ে গ্রামগঞ্জের চায়ের দোকানগুলো গভীর রাত পর্যন্ত সরগরম থাকবে না, আড্ডা জমবে না, তর্ক-বিতর্ক হবে না-এটা কী করে হয়! পাঁচ বছর আগের জরিপের তথ্য-উপাত্ত না হয় অনেক পুরোনো হয়ে গেছে। পরিস্থিতিও অনেক বদলে গেছে। কিন্তু পাঁচ মাস আগের নিরাপদ সড়ক আন্দোলনকে আমরা অস্বীকার করি কীভাবে! একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল, তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল। এটা দৃশ্যত কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। কিন্তু এই আন্দোলনের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও আন্দোলনের সমর্থনে জনগণের নেমে আসা এ দেশের মানুষের রাজনৈতিক সক্রিয়তারই প্রমাণ দেয়। ছোটদের শুরু করা এই আন্দোলন কার্যত একটি নাগরিক অধিকারের আন্দোলনে রূপ নিয়েছিল, যার সঙ্গে সুশাসন ও জবাবদিহির সম্পর্ক রয়েছে। 'উই ওয়ান্ট জাস্টিস' বা 'রাষ্ট্র মেরামতের' দাবি ওঠে যে আন্দোলন থেকে, তাকে শেষ পর্যন্ত বড় রাজনৈতিক আন্দোলন হিসেবেই বিবেচনা করতে হবে। দেশের তখনকার অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি, একধরনের নির্বিকার মনোভাব, বাক্স্বাধীনতা সংকুচিত হওয়া ও ভয়ের সংস্কৃতি-এসব মিলিয়ে হতাশ হয়ে পড়া অনেকেই এই আন্দোলনের মধ্যে আশার আলো দেখেছিলেন। তখন অনেকে ভেবেছেন, সমাজে এখনো অন্যায় ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা ও এ নিয়ে কথাবার্তা বলার পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার শেষ পর্যন্ত সেই আন্দোলন কঠোরভাবে দমন করেছে এবং আমরা দেখলাম, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে 'হেলমেট বাহিনী' সেই আন্দোলন দমনে কার্যকর ভূমিকা রাখে। ৩০ ডিসেম্বরে নির্বাচন ও এর আগে-পরের পরিস্থিতি আমাদের আবার নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এ সময়ে আমরা যা দেখলাম, তাতে রাজনীতিতে 'আচ্ছন্ন' দেশ বা রাজনীতিতে অতিমাত্রায় 'সক্রিয়' জনগণের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। এটা কি স্বাভাবিক রূপান্তর, নাকি অস্বাভাবিক পরিস্থিতি? বিএনপি দাবি করে আসছে, সরকারের দমন-পীড়ন, ভয়ভীতি, গুম, মামলা, গায়েবি মামলা এবং সরকারের পক্ষে প্রশাসন ও পুলিশ কাজ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদি তা-ই হয়ে থাকে, তবে বলতে হয়, সরকার এই কাজে শতভাগ সফল হয়েছে। এর শুরুর ধাক্কা বিএনপির ওপর দিয়ে গেছে। দল হিসেবে বিএনপিকে কার্যত অকার্যকর করে ফেলা সম্ভব হয়েছে। এটাকে আওয়ামী লীগে তার রাজনৈতিক সাফল্য হিসেবে উদ্যাপন করতে পারে। কিন্তু এমন কৌশলের বিপদ হচ্ছে, চূড়ান্ত বিচারে তা আসলে বিরাজনৈতিকীকরণকেই উৎসাহিত করে। দেশের রাজনৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে। নির্বাচনের ফলাফল যা হয়েছে, তা একচেটিয়া। এই ফলাফল নিয়ে বিস্ময় আছে। কারচুপি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। তবে নির্বাচনে যে বিরোধী পক্ষকে মাঠে পাওয়া গেল না, এটাই সম্ভবত এই নির্বাচনের সবচেয়ে বড় সংকট। বাংলাদেশের নির্বাচনে কারচুপির অভিযোগ নতুন নয়। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া একটি দল মাঠে নেই, এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। বিএনপিকে মাঠে নামতে দেওয়া হয়নি, এর সত্যতা নিশ্চয়ই আছে। কিন্তু বিএনপি যে বাধা ডিঙিয়ে মাঠে নামতে পারল না, একটি রাজনৈতিক দলের জন্য এরচেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে! আর জনগণ যে ভয়-ভীতি উপেক্ষা করে বিএনপির পক্ষে মাঠে নামতে আগ্রহী নয়, তার ইঙ্গিতও পরিষ্কার। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা যদি বিরোধী দলকে মোকাবিলা না করে নির্বাচনে জিততে অভ্যস্ত হয়ে ওঠেন, তবে সেই দল রাজনৈতিকভাবে দুর্বল হতে বাধ্য। বিরোধী দল বলে কিছু থাকবে না, আবার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ক্ষমতাসীন দলও শক্তি হারাবে-এমন পরিস্থিতি আর যা-ই হোক, কোনোভাবেই রাজনীতি-সহায়ক নয়। রাজনীতি নিয়ে 'আচ্ছন্ন' বাংলাদেশের মানুষ যদি স্বাভাবিক রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নেয় অথবা বিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়, তবে সেই অবস্থা অস্বাভাবিক। সব ধরনের বিচ্ছিন্নতাই বিপজ্জনক, রাজনৈতিক বা সামাজিক। রাজনৈতিক সক্রিয়তা এবং মতপ্রকাশ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে যে দেশের জনগণের, সেখানে রাজনীতি-বিচ্ছিন্ন পরিস্থিতি বেশি বিপজ্জনক। গণতান্ত্রিক রাজনীতিতে 'অশুভ শক্তি' বলতে যাদের বোঝানো হয়, তাদের বিকাশের জন্য এমন পরিবেশ বেশ অনুকূল। এ কে এম জাকারিয়া প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক[] | 8 |
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যায় বিধ্বস্ত সেতু গত তিন বছরেও পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়নি। এবার বাঁশের সাঁকোটিও নড়বড়ে। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। ফলে উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কৃষকেরা।জানা যায়, ২০১৯ সালের ভয়াবহ বন্যায় ফুলছড়ি উপজেলার কাতলামীসহ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানির প্রবল তোড়ে ভেঙে যায়। পানির স্রোতে উপজেলার ৩৫ কিলোমিটার পাকা সড়ক এবং ফুলছড়ি উপজেলা সদর থেকে গুণভরি সড়কের পাবমারী সেতুটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এতে উপজেলার যোগাযোগব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ে। বন্ধ হয়ে যায় ফুলছড়ি উপজেলা সদরের সঙ্গে কয়েকটি এলাকার যানবাহন চলাচল।পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে বন্যায় বিধ্বস্ত সেতুটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে পাবমারী সেতুর স্থানে বাঁশের একটি সাঁকো নির্মাণ করে জনসাধারণ এবং হালকা যান চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু দীর্ঘদিন চলাচলে বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে পড়লে স্থানীয়রা কয়েক দফায় সংস্কার করে। বর্তমানে বাঁশের সাঁকোটি আবারও নড়বড়ে হয়ে যাওয়ায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ধানের ব্যবসায়ীরা পরিবহনের অসুবিধার কারণে সেতুর পার্শ্ববর্তী এলাকায় ধান কিনতে অনীহা প্রকাশ করেন।স্থানীয় পূর্ব ছালুয়া গ্রামের মিলু আহমেদসহ কয়েকজন বাসিন্দা জানান, সেতুটি তিন বছর ধরে ভেঙে পড়ে আছে, নির্মাণের উদ্যোগ নেই। স্থানীয় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি কয়েকবার মেরামত করা হয়েছে, কিন্তু দুর্ভোগ কমছে না। সম্প্রতি মোটরসাইকেলের এক চালকসহ বহু পথচারী বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে কখন যে কার মৃত্যু হয় বলা যাচ্ছে না। কবে এই দুর্ভোগ থেকে মুক্তি আসবে সেটাও কেউ বলতে পারছেন না। তাঁরা সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানান।পূর্ব ছালুয়া পুরোনো জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সাদা মিয়া বলেন, নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে মুসল্লিদের মসজিদে যেতে খুবই অসুবিধা হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা সাঁকোর ওপর দিয়ে যেতে পারেন না। তিনি সেতুটি দ্রুত নির্মাণের আবেদন জানান।ফুলছড়ি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহমুদ রোজী জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে বন্যায় ধসে যাওয়া সেতুটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন মিললেই সেতু পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ঘূর্ণিঝড় 'জাওয়াদের' প্রভাবে চারঘাটে তিন দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষ ও কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। বৃষ্টিতে শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে কৃষকের পাকা আমন ধান ও সবজির খেত। সঙ্গে বিপর্যস্ত গবাদিপশু ও প্রাণীকুল।ভোগান্তির শিকার মানুষেরা জানিয়েছেন, গত শনিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উপজেলার নিম্ন আয়ের মানুষকেই বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে কর্মজীবী মানুষদেরও কম ভোগান্তি হয়নি। নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে ভিজে অটো, নছিমন, ভটভটি, ভ্যান কিংবা অন্যান্য কাজে ঘর হতে বের হয়েছেন।তিন দিনের টানা বৃষ্টিতে অনেক কৃষকই এখনো আমন ধান ঘরে তুলতে পারেননি। এতে অনেকেরই শুকনো ধান ভিজে গেছে। শেষ সময়ে কষ্টের ফলানো ধান ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।এদিকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামের কৃষকেরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঘর থেকে গরু-ছাগল বের করা সম্ভব হয়নি। এমন অবস্থায় এসব পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে শ্রমজীবী মানুষের অলস সময় কেটেছে বলেও জানা গেছে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল থেকেই জেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রোববার ও সোমবার পরিস্থিতির আরও অবনতি হয়। সকাল থেকেই কখনো মাঝারি, কখনোবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। এ অবস্থা আজ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে।উপজেলার মিয়াপুর গ্রামের ভ্যান চালক বজলু মিয়া বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে আমরা নাকাল অবস্থায় পড়েছি। আমাদের আয়ের ওপরই সংসার চলে। তাই রুজির ধান্দায় বৃষ্টিতে ভিজে ঘর হতে বের হয়েছি। সামান্য কিছু আয়ও হয়েছে। এ দিয়ে চাল, ডাল ও নুন নিয়ে ঘরে ফিরব। তবেই রান্না-খাওয়া।উপজেলার রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে অনেকেই ধান বাড়িতে তুলেছেন। তবে কারও কারও ধান কাটার পর শুকানোর জন্য রেখে দিয়েছেন খেতে। আবার কেউ কেউ শুকনো ধানের মুঠো বেঁধে গাদা করে রেখেছেন। এ অবস্থায় শনিবার ও রোববার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা দিয়েছে বিপত্তি। বৃষ্টিতে ভিজেই ধান কাটা, বাঁধা ও নেওয়ার কাজ করছেন কিষানিরা। এতে বেগ পেতে হচ্ছে। সময় লাগছে বেশি। আর বৃষ্টিতে ভিজে যাওয়ায় তা নষ্ট হওয়ার উপক্রমও হয়েছে।নিমপাড়া গ্রামের কৃষক বাসিন্দা আব্দুল কাদের বলেন, গরু বাছুর ও ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছি। এগুলো ঘর থেকে বের করতে পারছি না। প্রাণী গুলোর খাদ্য সংকট দেখা দিয়েছে।উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ বলেন, উপজেলায় এবার ৫ হাজার ২০০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। এর প্রায় ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। বাড়ি তোলা হয়েছে অন্তত ৫৫-৬০ ভাগ ধান। যারা দেরিতে আবাদ করেছিলেন তাঁদের কিছু ধান এখনো মাঠে থেকে গেছে। তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেই ধান নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সমুদ্রে ঘূর্ণিঝড় 'জাওয়াদের' প্রভাবে সারা দেশই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে তিন দিন ধরে এ পরিস্থিতি বিরাজমান। তবে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হতে পারে। মেঘ কেটে গেলে শীতের আগমন বেশি ঘটবে। | 6 |
বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালী মন্দিরের একটি সম্প্রসারিত ভবন উদ্বোধন করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ভবনটির উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধনের পর ভারতের রাষ্ট্রপতি মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঢাকায় পৌঁছানোর পর ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। সফরের শুরুতে সকালে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। | 9 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানসহ দলীয় নেতা-কর্মীদের উপর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্যাতন ও অপরাজনীতির প্রতিবাদে লাঠি-বৈঠা নিয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন মাহবুবুর রশিদ মঞ্জু নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি আবদুল কাদের র্মিজার ভাগিনা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, গত কিছুদিন থেকে কোম্পানীগঞ্জে কি হচ্ছে আপনারা জানেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আমরা যখন আওয়ামী লীগের অফিসকে নতুন করে সাজানোর চেষ্টা করছি, ঠিক তখনি মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেন এবং তার সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে বেদম মারধর করে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ পরান লিংকনকে পৌরসভায় কার্যালয়ে নিয়ে আটকিয়ে নির্যাতন করে। এছাড়া ফখরুল ইসলাম রাহাতকেও ব্যাপক মারধর ও নির্যাতন করে। খিজির হায়াত খান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাই তিনি লাঠি-বৈঠা নিয়ে উপজেলা চত্বরে এখনি সমাবেত হওয়ার আহ্বান জানান। আজকে প্রমাণ হয়ে যাবে, আমরা কি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রাজনীতি করি নাকি অপরাজনীতির জনক মেয়র আবদুল কাদের মির্জার রাজনীতি করি। ভিডিও দেখতে ক্লিক করুন বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
বিশ্বজুড়ে বিরাজ করছে করোনার দাপট। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। তবে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯২৭ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় ৩০০ কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জনের, যা আগের দিনের তুলনায় ৮০ হাজার কম।গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৯৬০। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৭৭ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৯৪২ জনের এবং মারা গেছে ৯ লাখ ২ হাজার ২৮ জন।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ১০৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৫৬ হাজার ৬৪২ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৯৩৭ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। | 3 |
লকডাউনে কর্মহীন ৯০ লাখ সড়ক ও নৌ পরিবহন শ্রমিকের পাশে দাঁড়াতে সড়ক ও নৌ পরিবহনের মালিক-শ্রমিক সংগঠনসমূহের নেতৃবৃন্ধের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ৭০ লাখ সড়ক পরিবহনের চালক-শ্রমিক ও ২০ লাখ নৌ পরিবহন শ্রমিক গত ২৬ মার্চ দেশে পরিবহন বন্ধ হওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করছে। আমাদের দেশের সড়ক ও নৌ যোগাযোগ সেক্টরে সঠিক বেতন কাঠামো কার্যকর না থাকায় প্রায় ৯৮ শতাংশ পরিবহন শ্রমিক দৈনিক মজুরি বা ট্রিপ ভিত্তিক চাকুরি করে থাকে। তাই তারা দৈনিক শ্রমিকের মতো দিনে আনে দিনে খায় ভিত্তিতে এই সেক্টরে কাজ করে থাকে। গত ২৬ মার্চ থেকে দীর্ঘদিন ধরে পরিবহন বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে পড়ার কারণে তারা স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় মানবিক সাহায্য নিয়ে এসব শ্রমিকদের পাশে দাঁড়াতে স্ব-স্ব পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহের নেতৃবৃন্ধের কাছে জোর দাবি জানান তিনি। প্রসঙ্গত; তিনি উল্লেখ করেন, দেশে সড়ক ও নৌ যোগাযোগ সেক্টরে দৈনিক গড়ে প্রায় তিন কোটি টাকার বেশি বৈধ-অবৈধ চাঁদা আদায় হয়। এ চাঁদা যেসব খাতে আদায় করা হয় তার মধ্যে আপদকালীন তহবিলে জমার নামেও শ্রমিকদের কাছ থেকে কিছু চাঁদার টাকা নেওয়া হয়। দীর্ঘদিন যাবত আদায়কৃত এসব চাঁদার টাকা দেশের সবচেয়ে বড় বৈশ্বিক মহামারি করোনায় লকডাউনে কর্মহীন শ্রমিকদের পরিবারের সাহায্যে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। অথচ এই দুটি সেক্টরে মালিক ও শ্রমিক নেতাদের অনেকে অঢেল সম্পদের মালিক হওয়ার পাশাপাশি অনেকেই রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়েছে। অনেকেই একটি বাস বা লঞ্চ থেকে আজ শত শত বাস-লঞ্চের মালিক। অনেক শ্রমিক নেতারা অসংখ্য পরিবহনের মালিক হলেও শ্রমিকদের এই ভয়াবহ দুর্দিনে কাউকে অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী আরো দাবি করেন, দেশের অর্থনীতির লাইফ লাইন সচল রাখতে এসব পরিবহন শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই দুর্যোগে শ্রমিকদের পাশে না দাঁড়ালে তারা কর্মহীন বা পেশা পরিবর্তনের সম্ভবনা রয়েছে। যা এই সেক্টর আগামী দিনে সচল করতে প্রতিবন্ধকতা তৈরী করবে। | 6 |
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করে সংসদে এসে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতাদের অনুরোধ করব- সংখ্যায় যে ক'জনই থাকুন, মাথা গরম না করে শপথ নিয়ে সংসদে এসে ভূমিকা পালন করুন। জনগণ আপনাদের বক্তব্য গ্রহণও করতে পারে। ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, আশা করি কোনো ধরনের ধ্বংসাত্মক ও নৈরাজ্যমূলক কাজে লিপ্ত না হয়ে তারা সংসদে আসবেন। সংসদে জাতীয় পার্টির ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের প্রত্যাশা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কার্যকর ভূমিকা পালন করবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও এগিয়ে নিতে তারা কাজ করবে। মোহাম্মদ নাসিম আরও বলেন, রাজাকার এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করতে জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছি, এটা অব্যাহত থাকবে। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করে যাব। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, একাত্তরের ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। আর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই বিজয়ের পূর্ণতা পেয়েছিল। ইতিহাসে এ দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ূয়া, বঙ্গমাতা পরিষদের সভাপতি আনিছুর রহমান প্রমুখ বক্তব্য দেন। | 9 |
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চিঠিটি হাতে পেয়েছেন বিচারক। চিঠিতে হুমকিদাতারা নিজেদের তালেবান বলে পরিচয় দিয়েছে।একই দিনে টাঙ্গাইলে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।তবে এ চিঠিতে হুমকিদাতা নিজেদের শুধু 'জঙ্গি সংগঠনের লোক' বলে পরিচয় দিয়েছে।জয়পুরহাটে বিচারককে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, 'আমরা তালেবান গোষ্ঠী। আফগানিস্তানের মতো অতি শীঘ্রই বাংলাদেশ দখল হবে।' আরও লেখা হয়, 'আমেরিকাকে আমরা টাইম দিইনি। এ তো সাধারণ বাংলাদেশ মাত্র। বাংলাদেশের ২৫ সদস্য আফগানিস্তানে রহিয়াছে। এ ছাড়া বাংলাদেশে আছি ৫৫ হাজার।'আদালতে বিচারক ও আইনজীবী সবাইকে কালো পাগড়ি পরতে হবে জানিয়ে চিঠিতে বলা হয়, 'এ কথা অথবা আদেশ অমান্য করিলে বিরাট সমস্যা হবে। পরিশেষে জীবনটা হারাবেন।'বিচারকদের উদ্দেশে বলা হয়, 'কথায় কথায় মেয়েরা মামলা করে, এদের প্রশ্রয় দিবেন না। তালেবান রাষ্ট্র নেওয়ার পর নারী অধিকার খর্ব করা হবে। বেপরোয়াভাবে নারীরা চলতে পারবে না।'এই চিঠি পাওয়ার পর বিচারক রুস্তম আলী বিষয়টি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে জানান।জানতে চাইলে এসপি মাছুম আহাম্মদ ভূঞা গতকাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।টাঙ্গাইলে বিচারককে হুমকি দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'আমরা যখন যাকে টার্গেট করি তখন তাকে ছলেবলে কৌশলে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যা করার পালা। কারণ, আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেক মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের খুব বড় ধরনের ক্ষতি হয়েছে।'বিচারক খালেদা ইয়াসমিন গতকাল আজকের পত্রিকাকে বলেন, 'চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।'টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক খালেদা ইয়াসমিন ও তাঁর পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। | 6 |
ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায় বলিউডকে বিদায় জানালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জায়রা ওয়াসিম। এ প্রসঙ্গে জায়রা জানান, অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি। কারণ এটা তার বিশ্বাস ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। ধর্মের সঙ্গে তার সম্পর্ক হুমকির মুখে পড়ছিলো। এজন্য অভিনয় বাদ দিয়ে ধর্মীয় আর্দশে মনোনিবেশ করছেন তিনি। ২০১৬ সালে আমির খানের সঙ্গে 'দঙ্গল' সিনেমায় অনবদ্য অভিনয় করে বলিউডকে মাত করেছিলেন জায়রা। কাশ্মীরকন্যা জায়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মে বিস্তারিত লিখেছেন। তিনি বলেন, বলিউডে ক্যারিয়ার ধরে রাখতে পারতাম। কিন্তু আমি বুঝতে পারছি, এটা আমার জায়গা নয়। তিনি আরও বলেন, পাঁচ বছর আগে আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। বলিউডে পা রাখার পর আমার ব্যাপক জনপ্রিয়তার দুয়ার খুলে যায়। আমি মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হই। তরুণদের মাঝে আমি সাফল্য লাভের রোল মডেলে পরিণত হই। তারপরও মনে হয়েছে, এটা আমার জায়গা নয়। আমি ধর্ম নিয়ে থাকতে চাই। গত পাঁচ বছর ধরে অভিনয় জগত দাপিয়ে বেড়িয়েছেন ১৮ বছর বয়সী এই অভিনেত্রী। খুব শিগগিরই তাকে দেখা যাবে সোনালী বোসের 'দ্য স্কাই ইজ পিঙ্ক' সিনেমায়। কিন্তু সিনেমার পর্দায় এটাই হয়তো তার শেষ দর্শন। জায়রা ওয়াসিম জানিয়েছেন, তিনি সবার ভালোবাসা ও জনপ্রিয়তা পেয়ে অত্যন্ত আপ্লুত। তিনি এই পাঁচ বছরে পেয়েছেন অনেক। কিন্তু হারিয়েছেন তার চেয়েও অনেক বেশি। এই অভিনয় তার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। সুতরাং আর নয় অভিনয়। | 2 |
বিদেশফেরত বাংলাদেশি কর্মীদের, বিশেষত নারী কর্মীদের নিরাপত্তা, দেশে কর্মসংস্থান ও টেকসইভাবে পুনরায় একত্রীকরণের জন্য যৌথভাবে কাজ করবে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও অনলাইন প্ল্যাটফর্ম হ্যালো টাস্ক। এ বিষয়ে সংস্থা দুটি গতকাল সোমবার সমঝোতা স্মারক সই করেছে। সমঝোতার আওতায় বিদেশফেরত কর্মীদের তালিকা তৈরি, সাইকো সোশ্যাল বা মনোসামাজিক কাউন্সেলিং, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং হ্যালো টাস্কের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান লিখন সমঝোতায় সই করেন। এ উপলক্ষে ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোরশেদ, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল হাসান, হ্যালো টাস্কের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মেহেদী স্মরণ উপস্থিত ছিলেন। নিরাপদে বিদেশযাত্রা, মানব পাচার বন্ধ এবং বিদেশফেরতদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরায় একত্রীকরণের কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। গত তিন বছরে ২৪ হাজার বিদেশফেরত অভিবাসীকে বিমানবন্দরে জরুরি সেবা, প্রায় ৯ হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ নানা সেবা দেওয়া হয়েছে। | 6 |
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষে সরকারি বিদ্যালয়ের শিক্ষকসহ আহত হয়েছেন অন্তত আটজন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের তরমুগরিয়া এলাকার ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধর, ইটেরপুল এলাকার আরিফ ফকিরের ছেলে নয়ন ফকির, আমিরাবাদ এলাকার বাবুল তালুকদারের ছেলে রাকিব তালুকদার, লতিফ সরদারের ছেলে আশিক সরদার ও হাজিরহাওলা এলাকার ইয়াকুব হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাসান ও রাকিবদের গ্রুপ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধরসহ আহত হন অন্তত আটজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মাদারীপুরে জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি করছে সরকার। এটা দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের নিকৃষ্ট উদাহরণ। দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, আইএমএফএর হিসাব মতে, বাংলাদেশে জুন ২০২১ এর শেষ দিকে ৪০ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা উল্লেখ করা হয়েছে, সরকার তা ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে।
তিনি বলেন, এর আগে অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন বৃদ্ধির দাবি এবং তাকে সমর্থনের জন্য বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচারে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলীক চিত্র তৈরি করা হয়েছে। অর্থনীতির সামগ্রিক চিত্র ও সে সংক্রান্ত বিভ্রান্তির বিস্তারিত তথ্য নিয়ে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের মূল সমস্যা ও গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার হীন প্রচেষ্টা এবং গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। সভায় অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সদস্যদের অবহিত করে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। বিডি প্রতিদিন/এএ | 6 |
ছিল রুমাল, হয়ে গেল বেড়াল! অভিনেত্রী রাখি সাওয়ান্তের অবস্থা এখন কিছুটা এমনই। 'বিগ বস' শেষ হতেই স্বামী রীতেশকে 'বন্ধু' বলে পরিচয় দিতে শুরু করেছেন বলিউডের ড্রামা ক্যুইন। রীতেশের প্রসঙ্গ উঠতেই গণমাধ্যমকে রাখি বলেন, "আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। 'বিগ বস'-এর স্টুডিও থেকে বের হওয়ার পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও এখন সেটাই করছে।" এ প্রসঙ্গে রাখি বললেন, "সকলে বলেছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে।" বিডি প্রতিদিন/কালাম | 2 |
চারঘাটে বিনা চাষে রসুন আবাদ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই বাড়ছে বিনা চাষে রসুনের আবাদ। এ বিষয়ে কৃষি অফিস চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছে।উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, চারঘাটে বিনা চাষে রসুনের আবাদ বৃদ্ধি পাচ্ছে। বাম্পার ফলন হচ্ছে। এতে কৃষক লাভবান হচ্ছেন। ২০১৯-২০ অর্থ বছরে উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছিল। এর মধ্যে ২৫০ হেক্টর জমিতে চাষ করে এবং বিনা চাষে ৮০ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হয়। চলতি অর্থ বছরে উপজেলায় রসুন চাষে উল্টো চিত্র দেখা যাচ্ছে। এবার বিনা চাষে ২০০ হেক্টর ও চাষে ১৫০ হেক্টর জমিতে রসুনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, ২০১৭ সালে নাটোরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বিনা চাষে রসুন উৎপাদন দেখে তাঁর মধ্যে আগ্রহ জাগে। গত বছর বর্ষা মৌসুম শেষে জমির পানি সরে যাওয়ার পর ৩০ শতাংশ জমিতে কাদার মধ্যেই রসুন ছিটিয়ে দেন। পরে খড় দিয়ে ঢেকে দেন। ওই জমি থেকে উৎপাদন হওয়া রসুন বিক্রি করেন এক লাখ ২৫ হাজার টাকায়। এবার ৪০ শতাংশ জমিতে রসুন চাষ করছেন বলে জানান তিনি।কৃষকেরা জানান, এ পদ্ধতিতে রসুন চাষে হাল খরচ হয় না। সার ও কীটনাশক কম লাগে। দুই থেকে তিনটি সেচ দিলেই হয়। ফলনও ভালো পাওয়া যায়।উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, এবার বিনা চাষ পদ্ধতিতে দুই বিঘা জমিতে রসুন চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের বিষয়ে আশাবাদী তিনি।উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ জানান, অনেক সময় বর্ষার পানি নেমে যেতে বেশি সময় নিলে রসুন আবাদ এক-দেড় মাস পিছিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে সামান্য কাদার ওপর রসুন লাগালে সময়সীমা এ গিয়ে আসে। ফলনও ভালো হয়। | 6 |
স্ট্রবেরি চাষ করে চারগুণ লাভের মুখ দেখেছেন জয়পুরহাটের চাষিরা। ফলে এলাকায় দিন দিন স্ট্রবেরির চাষ বাড়ছে। এক সময় এখানকার চাষিরা ভাবতেই পারতেন না যে জয়পুরহাটের মাটিতে স্ট্রবেরি চাষ হবে। অথচ এখন এ এলাকার চাষিরাই স্ট্রবেরি চাষ করে চারগুণ লাভের মুখ দেখেছেন। সরেজমিন জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের চাঁন্দা মাঠে গিয়ে দেখা যায়, খেতের পর খেত জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। জাল দিয়ে ঘিরে রাখা খেতের ভেতরেই কেউ করছেন স্ট্রবেরির পরিচর্যা, কেউ সেচ দিচ্ছেন, কেউবা তুলছেন স্ট্রবেরি। কালিবাড়ি গ্রামের স্ট্রবেরি চাষি ইউনুস আলী সাগিদার আজকের পত্রিকাকে বলেন, আজ থেকে নয় বছর আগে কৃষক আব্দুল মোমিন আমাদের এলাকায় প্রথম স্ট্রবেরি চাষ শুরু করেন। তাঁর সাফল্য দেখে ছয় বছর আগে দেড় বিঘা জমি দিয়ে আমিও স্ট্রবেরি চাষ শুরু করি। অত্যন্ত লাভজনক হওয়ায় পরের বছর থেকে ২ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করি।স্ট্রবেরি চাষের জন্য প্রতি বিঘা জমিতে সব মিলে খরচ হয় ৮০ থেকে ৯০ হাজার টাকা। আর সব খরচ বাদ দিয়ে লাভ থাকে ৪ থেকে ৫ লাখ টাকা। এরই মধ্যে স্ট্রবেরি চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি। এখন অন্য চাষিরা আমার কাছ থেকে স্ট্রবেরির চারা সংগ্রহ করেন। অনেকে পরামর্শও নেন। ফলে দিন দিন এলাকায় স্ট্রবেরির চাষ বাড়ছে। গত বছর স্ট্রবেরি চাষ করেছিলেন ৭৩ জন চাষি। এ বছর নতুন করে আরও ৯ চাষিসহ ৮২ জন স্ট্রবেরি চাষ করেছেন।ইউনুস আলী সাগিদার আরও বলেন, ভাদ্র মাসের প্রথমদিকে স্ট্রবেরি চাষ শুরু করতে হয়। এ জন্য পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে ৫ থেকে ৬টি চাষ করে জমির মাটি ঝুরঝুরে করে নিতে হয়। তারপর সার, গোবর ও ক্যালসিয়ামসহ অন্যান্য উপাদান ব্যবহার করে জমি প্রস্তুত করতে হয়। মৌসুমের শুরুতে সাদা ফুল ফোটে, পরে হলুদ রঙের ফল ধরে। সবশেষে পাকা লাল টুকটুকে রং ধারণ করে স্ট্রবেরি।উইন্টারডন জাতের একটি চারাগাছ থেকে মৌসুমে কমপক্ষে দুই কেজি ফল পাওয়া যায়। কিন্তু এ ফল বিক্রি করতে সমস্যার মুখে পড়তে হয়। এলাকায় স্ট্রবেরি সরাসরি বিক্রি করা যায় না। জমি থেকে তোলা স্ট্রবেরি ঢাকায় আড়তদারের কাছে পাঠাতে হয়। সেই স্ট্রবেরি বিক্রির পরে তাঁরা টাকা দেন। কোনো কারণে ঢাকাতে পৌঁছানোর আগেই স্ট্রবেরি নষ্ট হলে বা হারিয়ে গেলে টাকা মার যায়। তাই সংশ্লিষ্টদের এলাকায় স্থানীয়ভাবে স্ট্রবেরি ক্রয়-বিক্রয়ের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকেরা।জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কায়ছার ইকবাল আজকের পত্রিকাকে বলেন, জয়পুরহাট সদর উপজেলায় এবার প্রায় ৮ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। এর পুরো কৃতিত্বই কৃষকদের। কারণ কৃষকেরা স্বপ্রণোদিতভাবে স্ট্রবেরি চাষ করেছেন। কৃষকেরা যাতে লাভজনকভাবে স্ট্রবেরি চাষ করতে পারেন সে জন্য আমরা তাঁদের পরামর্শ ও সেবা দেই।কৃষি কর্মকর্তা আরও বলেন, আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাঁরা সার্বক্ষণিকভাবে কৃষকদের সঙ্গে মাঠেই থাকেন। আমরাও মাঝে মাঝে কৃষকদের সঙ্গে কথা বলার জন্য মাঠে যাই। | 6 |
মঞ্চ ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা লিটু আনাম আগের মতো নিয়মিত নন। দেখা যায় না বিনোদন অঙ্গনের আড্ডায়। গতকাল ছিল তাঁর জন্মদিন। দুপুরে কথা হয় এই অভিনয়শিল্পীর সঙ্গে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরে জানতে চাইলাম, তিনি এখন কোথায়? জানালেন, ব্যাংকে আছেন। কাজ শেষ করে বাসায় ফিরে কথা বলবেন। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। লিটু আনাম বললেন, ঘরের বাইরে যাওয়াটাই এখন বাড়তি ঝামেলা। ফিরে এসে জীবাণুমুক্ত হতে হয়। কত কী করতে হয়। কারও সঙ্গে দেখা না করে সোজা বাথরুমে ঢুকে গোসল সেরে নিতে হয়। এ এক অন্য জীবন। লকডাউনের এই সময়ে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না। বাসায়ই থাকেন। লিটু আনাম জানালেন, কাজ করতে করতে একঘেয়ে লাগছিল। আদর্শিক কিছু ইস্যুও সামনে এসে দাঁড়ায়। সেসব কারণেই কাজ কমিয়ে দেন। তিনি বলেন, 'অভিনয়ের শুরুতে যেভাবে স্বপ্ন দেখেছিলাম, যেভাবে সবকিছু ভেবেছিলাম, তা হচ্ছিল না। এটাও ঠিক, আমি যেভাবে স্বপ্ন দেখি, সবাই সেভাবেই কাজ করবে, এমন কথা নয়। অভিনয়শিল্পী হচ্ছে ব্যবসার দিক থেকে সবচেয়ে ছোট্ট অংশ। বাস্তবতার সঙ্গে মিল পাচ্ছিলাম না। তাই সরে আসা। তবে আমার এই সরে আসাটা চিরপ্রস্থান নয়।'১৯৯৮ সালে মোহন খানের পরিচালনায় শমী কায়সারের বিপরীতে দূরে কোথাও নাটকে অভিনয়ের মাধ্যমে লিটু আনামের ছোট পর্দায় অভিষেক হয়। ২০১১ সাল পর্যন্ত টেলিভিশন নাটকে টানা অভিনয় করে গেছেন। লিটুর ভাষ্য, এই সময়ে হাজার তিনেক নাটকে অভিনয় করেছেন। টানা কাজ করে গেছেন। ব্যক্তিগত, সামাজিক, পারিপার্শ্বিক অনেক কারণে কাজ কমিয়েছেন। গত আট বছরে লিটু আনাম একটি ধারাবাহিক ও একটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের কথা মনে করতে পেরেছেন। লেডি ইন ব্লু এবং রূপ শিরোনামে দুটি নাটকেরই পরিচালক স্ত্রী হৃদি হক। লিটু বললেন, 'চুপচাপ থাকতে চাই।'লিটু আনাম ও হৃদি হকের সংসারে দুটি যমজ সন্তান। তাদের বয়স সাত বছর। ছেলের নাম অনিরুদ্ধ উনমন ও মেয়ে অনসূয়া হৃদি। লিটু আনামের শ্বশুর-শাশুড়ি ইনামুল হক ও লাকী ইনামের দুঃখ, লিটু লেখালেখি করেন না। শ্বশুর-শাশুড়ির পাশাপাশি স্ত্রীও তাঁর লেখার ভক্ত। এখন সময় কাটে কীভাবে? লিটু বলেন, 'আমি কিছু ব্যবসায় যুক্ত হওয়ার চেষ্টা করেছি। এখনো করছি। দিনে মাত্র ২৪ ঘণ্টা। দেশে কাজের অভাব আছে নাকি! যদি কেউ ভালোভাবে কাটাতে চায়, বাংলাদেশে কাজের অভাব নেই। আমার বরাবরই প্রোডাকটিভ বিজনেসের দিকে ঝোঁক বেশি। এখনো আছে। সেই কাজগুলো করছি।' টেলিভিশন নাটকে অভিনয়ের আগে লিটু আনাম থিয়েটার করতেন। টিভি নাটকে ব্যস্ততার কারণে ২০০১ সালের পর মঞ্চে অনিয়মিত হয়ে পড়েন। ২০০৯ সালে শেষবারের মতো মঞ্চনাটকে অভিনয় করেন লিটু। টেলিভিশন নাটকের পাশাপাশি লিটু আনাম কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আর এই অভিনয়জীবনের জন্য কয়েকজনের কাছে কৃতজ্ঞও তিনি। তাঁরা হলেন হুমায়ুন ফরিদী, লাকী ইনাম, শমী কায়সার ও মোহন খান। | 2 |
নেছারাবাদে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ মোটরসাইকেলের গোডাউন বানিয়ে কৃষ্ণকান্ত দাস নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছেন। ওই ব্যবসায়ীর উপজেলা রোডে মোটরসাইকেলের শোরুম রয়েছে।করোনায় দেড় বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকার সুযোগে শ্রেণিকক্ষ গোডাউন বানিয়েছেন কৃষ্ণকান্ত। তবে তিনি দাবি করেছেন, স্কুল কমিটির অসিম কর্মকার নামে এক বড় ভাইয়ের অনুমতি নিয়েই তিনি স্কুলঘরটি ব্যবহার করছেন।কৃষ্ণ কান্ত বলেন, আমি আমার শোরুমের গাড়ি স্বরূপকাঠি সার্বজনীন পূজা মন্দিরে রাখতাম। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির বড় ভাই অসিম কর্মকারের অনুমতি নিয়ে কয়েক দিনের জন্য গাড়ি রেখেছি। জানা গেছে অসিম কর্মকার স্কুল কমিটির সহ-সভাপতি। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল হক বলেন, আমার কাছে অনুমতি না নিয়ে গাড়িগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ-সভাপতি অসিম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণীকক্ষে গাড়ি রেখে ব্যবসা চলছে।উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আমি কিছু জানি না। এখন দূরে আছি. সরেজমিনে গিয়ে দেখে আইননুযায়ী ব্যবস্থা নেব।বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে বিষয়টি দেখছি। | 6 |
কোভিড-১৯ সব দিক থেকেই আমাদের বিপদে ফেলেছে। জীবন-জীবিকার বিপদ তো আছেই। পাশাপাশি আছে ব্যবসা-বাণিজ্যের বিপদ, অর্থনীতির বিপদ। সরকার সাধ্যমতো জীবন-জীবিকার দিকটি দেখছে। আবার সময়মতো বড় আকারের একটি প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছে। আমরা এখন পুরো প্যাকেজ বাস্তবায়নের অপেক্ষায় আছি। কিন্তু ব্যাংক খাত থেকে আমরা নানা ধরনের কথা শুনছি। যেমন ঋণ ঝুঁকি। ব্যাংকাররা ঋণের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা চাচ্ছেন। এ ঝুঁকি নতুন নয়, সব সময়ই ছিল। আগে কিন্তু নিশ্চয়তার দাবির কথা শোনা যায়নি। প্রাতিষ্ঠানিক খাতের পাশাপাশি দেশে বড় একটি অপ্রাতিষ্ঠানিক খাত রয়েছে। দেশে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা নেহাত কম নয়। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এখন করোনার থাবা থেকে বাঁচাতে হবে। আবার গত ১০ বছরে অনেক ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে। চলছেও এগুলো। কিন্তু বাজারে যে পরিমাণ ঋণ চাহিদা, ব্যাংকগুলো তা এখনো মেটাতে পারছে না। ফলে চ্যালেঞ্জটা থেকেই যাচ্ছে। করোনা তো একটা ধাক্কা দিলই। তারওপর এখন চলছে চতুর্থ শিল্পবিপ্লবের যুগ। একভাবে ব্যবসা-বাণিজ্য চলছিল। কিন্তু রপ্তানি বাণিজ্যের কথা যদি বলি, প্রথাগতভাবে চললে আর হবে না। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মেলাতে জানতে হবে। এ জন্য দরকারি কৌশল ঠিক করতে হবে। ডিজিটাল বাংলাদেশের স্লোগানের হাত ধরে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যেতে অনেক দূরই আমরা এগিয়েছি। তারপরও সমস্যা রয়েই গেছে।এখনো ক্যাশ রেজিস্ট্রার সংরক্ষণে আটকে আছি আমরা। আশার কথা যে অনেকেই অনলাইনে ব্যবসা-বাণিজ্য করছেন। বাসায় বাসায় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন। কোভিড-১৯-এর পর আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা ব্যবসায়ী গোষ্ঠীর হাতে টাকা পৌঁছানোটাই যেন একটা বড় সমস্যা হয়ে গেছে। সমস্যার মূলে তথ্যভান্ডার না থাকা, যা একটু আগেও বললাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তথ্য সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে সংযুক্ত করতে পারে। কাউকে দোষারোপ করা হচ্ছে না। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখেই এগোতে হবে। কোনো খাতে সরকারের দুর্বলতা থাকলে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) উদ্যোগেও ভালো কিছু হতে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য ২০ হাজার কোটি টাকা এবং বৃহৎ শিল্প খাতের জন্য ৩০ হাজার কোটি টাকার স্বল্প সুদের ঋণ সহায়তা চালু করেছে সরকার। আবার ব্যাংক খাতের তারল্য দূর করতে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। ব্যাংকগুলোই এ ব্যাপারে মূল ভূমিকা পালন করবে। আর চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে এফবিসিসিআই পালন করবে তার নিজ দায়িত্ব। এসব সম্মিলিত উদ্যোগ অর্থনীতির জন্য ইতিবাচক একটা পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি। | 0 |
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নোঙর করে রাখা একটি জাহাজ থেকে নিখোঁজ স্কুলছাত্র রিতুল ঘোষের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিতুলের ৪ বন্ধুকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের ৫নং খেয়াঘাট এলাকার 'এমবি সজল-তন্ময়-২' নামের ওই জাহাজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিতুল ঘোষ শহরের দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে। শহরের বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নিহতের পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল ঘোষ। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চারজনকে আটকের পরে তারা জানায় ৫ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫নং খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে একে অন্যকে ধাক্কা দেয়। জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে। এক পর্যায়ে রিতুলকে না পেয়ে তারা সবাই বাসায় চলে আসে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রিতুলের মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, পানিতে ডুবে না আঘাতের কারণে রিতুলের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। | 6 |
আনোয়ারায় নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন হচ্ছে আজ। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় লবাণাক্ত পানি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মিঠা পানি মজুদ রাখা সম্ভব হবে। আজ রোববার সাড়ে বারোটায় ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে উপজেলার বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের মাঝখানে ভরাশঙ্খ খালে নির্মিত হাইড্রোলিক এলিভেটর ড্যাম পাইলট প্রকল্প নামের এ প্রকল্পটির কাজ করেছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বেইজিং ইওয়ার কর্পোরেশন-বিআইসি। সূত্র জানায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে সাধারণ রাবার ড্যাম বহু থাকলেও এই প্রথম আনোয়ারায় নির্মিত হলো হাইড্রোলিক এলিভেটর ড্যাম। বাংলাদেশ সরকারের অর্থায়নে চায়না প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির কাজ করছে ওই দেশের ঠিকাদারী প্রতিষ্ঠান বেইজিং ইওয়ার কর্পোরেশন-বিআইসি। সাধারণ রাবার ড্যামে ব্যাগ ব্যবহার করা হলেও এ ড্যামে লোহার প্যানেল ব্যবহৃত হবে যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে খাল দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করতে পারবে না। পাশাপাশি সারা বছর মিঠা পানি আটকে রাখা যাবে খালে। ড্যামের উভয় পাশে স্থাপন করা হয়েছে বসার জায়গা। সেখানে দর্শনার্থীরা বসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। | 6 |
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ওবাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিতোফায়েল আহমেদ বলেছেন, 'কিছুদিনের মধ্যে পেঁয়াজের বাজার মূল্য স্বাভাবিক হয়ে আসবে। ৫০ হাজার টন পেঁয়াজ জাহাজে করে দেশে আসার পথে রয়েছে।' শুক্রবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন, চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশে এবার পেঁয়াজের সংকট রয়েছে। তারপরেও মিশর, তুরস্ক, মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলো প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ পেঁয়াজ আনার পক্রিয়ায় আছে। এগুলো আনা হলে আমাদের চাহিদা পূরণ হবে, দাম কমে আসবে।' তিনি বলেন, 'ব্যবসায়ীদের ওপর চাঁপ সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। ব্যবসায়ীদের আপন করে নিতে হয়। এই ঘটনা থেকে ভবিষ্যতে আমাদের শিক্ষা নিতে হবে।' বিএনপির নেতাদের দলত্যাগের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি সম্পর্কে দলীয় নেতাকর্মীদের ধারণা এখন খুব খারাপ। কারণ তাদের নেতা বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তার ছেলে তারেক জিয়াও সাজাপ্রাপ্ত। একটা দল সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারে না। তিনি বলেন, বিএনপির নির্দেশ আসে লন্ডন থেকে। এখানে যারা বিএনপির সিনিয়র নেতা আছেন তারাও খুব বিব্রত। কারণ তারেক জিয়ার বয়সও অনেক কম। বিএনপির অনেক প্রবীণ প্রতিষ্ঠাতা আছে। সেইসব কারণে ক্ষোভে, অভিমানে কেউ কেউ দল থেকে পদত্যাগ করতে পারেন। জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। | 6 |
ঢাকা: সারা বিশ্বে শিশুশ্রম বিষয়ে মানুষকে সচেতন করতে ২০০২ সাল থেকে প্রতি বছর ১২ জুন 'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' পালন করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ১৯৯২ সালে প্রথম শিশুশ্রমের জন্য প্রতিরোধ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।আইএলও ও ইউনিসেফসহ বেশকিছু বেসরকারি সংস্থা যৌথভাবে দিবসটি উদযাপন করছে। বাংলাদেশও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে। বাংলাদেশে দিবসটির এবারের প্রতিপাদ্য 'মুজিববর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান'।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘ ২০২১ সালকে 'আন্তর্জাতিক শিশুশ্রম নিরসন বছর' হিসেবে ঘোষণা করায় এ বছরের 'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে। শিশুশ্রম একটি জাতীয় সমস্যা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর সেজন্যই শিশুশ্রম নির্মূল করে বাধ্যতামূলক শিক্ষার মাধ্যমে শিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। শিশুশ্রম-নিরসনের লক্ষ্যে 'জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০' প্রণয়ন করা হয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সব ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করতে হবে। এসডিজিকে সামনে রেখে ২০২৫ সাল পর্যন্ত জাতীয় কর্মপরিকল্পনার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে 'জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ' কাজ করছে। গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫' প্রণয়ন করা হয়েছে। | 6 |
রাশিয়ায় গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী সংসদ নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধীরা কারারুদ্ধ আলেক্সি নাভালনির দলের সঙ্গে জোট করেছেন। প্রচারণার জন্য তারা বিভিন্ন অ্যাপ বানিয়েছেন।এরই মধ্যে গুগল ও অ্যাপল এসব অ্যাপ তাদের প্ল্যাটফর্ম থেকে কার্যক্রম চালাতে পারবে না বলে ঘোষণা দেয়। এ ছাড়াও 'টেলিগ্রাম মেসেঞ্জার'ও একই ঘোষণা দিয়েছে।রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এ কারণে কোণঠাসা হয়ে পড়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। | 3 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, নারী-পুরুষের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং দারিদ্র বিমোচনে এই অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কোনো বিকল্প নেই। শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে আয়োজিত বার্ষিক প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপাচার্য আরও বলেন, দেশে চলমান শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানসহ সকলের এই অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ আরো জোরদার করতে হবে। দেশের কৃষি খাতের উন্নয়নে জীবপ্রযুক্তিবিদ ও উদ্ভিদবিজ্ঞানীদের অবদান তুলে ধরে বলেন, করোনা মহামারি পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি খাতে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণা বাড়াতে হবে। জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনের পাশাপাশি সমুদ্র সম্পদের সুফল পেতে গবেষণা কার্যক্রম পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিবি) এর যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিএপিটিসিবির সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। | 6 |
আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া বর্তমান শাসকগোষ্ঠী তালেবান আজ শুক্রবার নতুন সরকারের ঘোষণা করতে যাচ্ছে। জুমার নামাজের পর তালেবানের নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে নতুন সরকার গঠন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ের দিকে কঠোর নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে সহায়তা দেওয়ার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি অর্থনৈতিক ধস ও দেশজুড়ে দুর্ভিক্ষ নেমে আসার মুখে রয়েছে। তবে এ পরিস্থিতি উতরে যেতে চীনের ওপর নির্ভর করছে তালেবান। ইতালীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ চীনের ওপর নির্ভর করার বিষয়ে কথা বলেছেন।আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তালেবানের মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে দূতাবাস চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানিয়েছে বেইজিং।আফগান গণমাধ্যম টিওএলও নিউজ জানিয়েছে, সরকার গঠনের ঘোষণা আসন্ন। তালেবানপ্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন। দ্বিতীয় প্রধান হবেন নতুন সরকারের প্রেসিডেন্ট। | 3 |
অদ্ভুত এক ঘটনার সন্ধান মিলল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। ফ্লোরিডার বাসিন্দা কেটি হলির কান থেকে বের হল আস্ত একটি আরশোলা, যা তার কানে প্রায় ৯ দিন আগে ঢুকেছিল। খবর অনুযায়ী, গত ১৪ এপ্রিল সকালে গোসলের সময় কেটি হঠাৎ চিৎকার করায় জর্ডন ছুটে যান বাথরুমে। স্বামীকে কেটি জানান, তার কানের মধ্য প্রবল যন্ত্রণা হচ্ছে। টর্চ দিয়ে কেটির কানের মধ্যে জর্ডন দেখার চেষ্টা করেন, কিছু ঢুকেছে কিনা। তারপর আর দেরি না করে তারা ছুটে যান ডাক্তারের কাছে। ডাক্তার কেটিকে সামান্য জি়জ্ঞাসাবাদ করে জানতে পারেন, কেটির কানের মধ্যে কিছু একটা নড়াচড়া তিনি অনুভব করছেন। কেটির কানে প্রথমে অ্যানেস্থেটিক লিডোকেন দিয়ে কীটটিকে মেরে ফেলার চেষ্টা করা হয়। প্রায় ২০ সেকেন্ড পরে কেটির কান থেকে বেরিয়ে আসে পতঙ্গের বাদামী কিছু টুকরো। তিনি ভাবেন অবশেষে কানের অস্বস্তি থেকে তিনি মুক্তি পেলেন। এর পরে কেটি স্বামীর সঙ্গে বাড়ি ফিরে আসেন। এরপর ৯ দিন কেটে গেলেও কেটি কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না কেটি। তার প্রায়শই মনে হতে থাকে, কানের ভিতর কী যেন একটা খচখচ করছে। আবারও তিনি ডাক্তারের কাছে আবার ছুটে যান। এবারে তাকে একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। অটোস্কোপ যন্ত্র ব্যবহার করে শেষ পর্যন্ত কেটির কানের ভিতর থেকে অস্বস্তির কারণটিকে বের করা হয়। একডোম আস্ত একটি আরশোলা, যার দু'টি শুঁড় তখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। কেটি জানান, ''প্রথমে আমি খুব অসন্তুষ্ট হয়েছিলাম ডাক্তারদের চিকিৎসায়। তারা পরে আমাকে জানান এরকম ঘটনা খুব কমই ঘটে। তবে আর চিন্তার কারণ নেই বলেই তারা আশ্বস্ত করেছেন।''
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর | 5 |
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বর্বরোচিত হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া সেই অস্ট্রেলিয়ান বর্ণবাদী সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের মাথায় প্রকাশ্যে ডিম ভেঙেছে এক কিশোর। পরে শুরু হয় হইহুল্লোড়। হামলার জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মুসলিম অভিবাসীদের দায়ী করে বক্তব্য দিয়েছিলেন 'উগ্রপন্থী' পরিচিত কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ডানপন্থী এ সিনেটর। এরপর থেকেই তিনি তীব্র সমালোচনার মুখে। শেষ পর্যন্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় তার মাথায় ডিম ভাঙা হলো। এক হাত দিয়ে সিনেটরের মাথায় ডিম ছুড়ছে, আরেক হাত দিয়ে নিজেই ঘটনাটির আবার ভিডিও করছে এক কিশোর- এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে সিনেটর ফ্রেসার অ্যানিং সাংবাদিকদের ব্রিফ করছিলেন। তখন পাশ থেকে হঠাৎ করে এক কিশোর তার মাথায় ডিম ছুড়ে মারে। ডিমটি ভেঙে ভেতরের অংশ তার মাথায় লেগে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অজ্ঞাতপরিচয় এক কিশোর সিনেটরের মাথায় ডিম ভেঙেছে। সিনেটর তখন ক্ষেপে যান। ওই কিশোরকে পেটানোর জন্য রাগে এগিয়ে যান ফ্রেসার। পরে তার সঙ্গে থাকা সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরা তাকে আগলে নেন। যদিও মুহূর্তেই কিশোরকে তিনি কয়েকটি থাপ্পর দিয়েছেন শক্ত হাতে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিশোরকে আটকে জিজ্ঞাসবাদ করেন। একপর্যায়ে বিপজ্জনক কিছু না পেয়ে তাকে ছেড়ে দেন তারা। এর আগে শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় পাল্টা মুসলমানদেরই দায়ী করে বিবৃতি দেন ফ্রেসার অ্যানিং। তাতে তিনি বলেন, মুসলিম অভিবাসীরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডবাসীর মধ্যে এক ধরনের 'ভয়' সৃষ্টি করছে। যে কারণেই আজকের এ হামলা। ক্রাইস্টচার্চে হামলায় দেশের জাতীয়তাবাদকে দায়ী করা যাবে না। কিন্তু নিউজিল্যান্ডের অভিবাসী পদ্ধতি এ হামলার দায় এড়াতে পারবে না। সিনেটর বিশ্বে বিগত হামলার কথা উল্লেখ করে স্পষ্ট বলেন, এখন মুসলিমদের ওপর হামলা হয়েছে। এছাড়া মুসলমানরাইতো সব সময় হামলা করেন। ফ্রেসার অ্যানিং এও বলেন, আমি আমাদের সম্প্রদায়ের মধ্যে যেকোনো ধরনের সহিংসতার সম্পূর্ণ বিরোধিতা করছি। ওই বন্দুকধারীর এ কর্মকাণ্ডকে পুরোপুরি নিন্দা জানাচ্ছি। তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হোক। এ ধরনের সহিংসতা কখনই ন্যায্যতা অর্জন করতে পারে না উল্লেক করে সিনেটর বলেন, এমন সহিংসতা আমাদের প্রতিরোধ করতে হবে। এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয় দেশেই মুসলিম অভিবাসী দিনদিন বাড়ছে, আর আমাদের সম্প্রদায়ের মধ্যে এক ধরনের 'ভীতির' সৃষ্টি করছে। যা এ হামলার বহিঃপ্রকাশ। ফ্রেসার অ্যানিং বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছেন ঠিকই, কিন্তু পুরো বক্তব্যতেই তিনি পাল্টা বিশ্বব্যাপী মুসলমানদের দোষারোপ করেছেন। আর বিতর্কিত এ বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সিনেটর। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চে ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে এ হামলা হয়। এতে অন্তত ৪৯ মুসল্লি নিহত হন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। | 3 |
দিনাজপুরের বড়পুকুরিয়া খনির ইয়ার্ডে কয়লার উধাও হয়ে যাওয়ার ঘটনায় সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল। সোমবার দুদকের ৫ সদস্যের একটি দল বড়পুকুরিয়া কয়লা খনিতে তদন্তের জন্য প্রবেশ করে। খনি পরির্দশন শেষে দিনাজপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক সাংবাদিকদের বলেন, কয়লার মজুদ সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী এক লাখ ৪৬ হাজার টন কয়লা মজুদ থাকার কথা। কিন্তু ইয়ার্ডে মজুদ মাত্র ২ হাজার টনের মত। সেখানে এক লাখ ৪৪ হাজার কয়লার ঘাটতি রয়েছে বলে জানান তিনি। এর আগে দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম। দুদক পরিচালক কাজী শফিকুল আলমকে এই অনুসন্ধান কাজে তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) ভট্টচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবীব উদ্দিন আহমদ ও অন্যদের বিরুদ্ধে। এ বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুদক জানায়, ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। এ পর্যন্ত ১৩ বছরে কয়লা উত্তোলন হয়েছে এক কোটি ২০ লাখ টন। বর্তমানে কোল ইয়ার্ডে কয়লার মজুদ থাকার কথা এক লাখ ৩০ হাজার টন। কিন্তু বাস্তবে কয়লার মজুদ পাওয়া গেছে ১৪ হাজার টনের মতো। প্রায় এক লাখ ১৬ হাজার টন কয়লার কোনো হদিস নেই, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন থেকে একটি চক্র চুরি করে খোলা বাজারে এসব কয়লা বিক্রি করে দিয়েছে। পিডিবি সূত্র বলছে, বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে দুটো পুরনো ও একটি নতুন। পুরনো দুইটির প্রতিটি ১২৫ মেগাওয়াটের। তবে এগুলোর বর্তমান উৎপাদনক্ষমতা ৮৫ মেগাওয়াট। এর মধ্যে এক নম্বর ইউনিটটি মেরামতের জন্য বন্ধ রয়েছে। নতুনটির উৎপাদন ক্ষমতা ২৭৪ মেগাওয়াট। চালু দু'টি ইউনিট দিয়ে গত জুন মাসের প্রথম দিকে গড়ে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। কয়লা খনির উৎপাদন বন্ধ হওয়ার পরদিন অর্থাৎ ১৭ জুন এ দুই ইউনিট থেকে ৩৩৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এ দু'টি ইউনিট চালাতে দিনে সাড়ে তিন হাজার টন কয়লা লাগে। উৎপাদন বন্ধ থাকায় কয়লার সরবরাহ হ্রাস পেতে থাকে। ফলে বিদ্যুতের উৎপাদনও কমতে থাকে। ২৫ জুন বিদ্যুৎ উৎপাদিত হয় ২৩০ মেগাওয়াট। ২৯ জুন থেকে কর্তৃপক্ষ পুরনো ইউনিটটি বন্ধ করে শুধু নতুন ইউনিটটি চালু রাখে। ১৫ জুলাই এই ইউনিট থেকে ১৯০ মেগাওয়াট এবং ১৯ জুলাই ১৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে যতটুকু কয়লা মজুদ রয়েছে, তা দিয়ে একটি ইউনিট চালালেও আর দুই-তিন দিন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। নতুন করে কয়লা উত্তোলন শুরু হতে পারে আগস্টের শেষে। ফলে প্রায় এক মাস কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকবে। খনির কোল ইয়ার্ড থেকে কয়লা 'উধাও' হয়ে যাওয়ায় এবং কয়লা সরবরাহ না পাওয়ায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন রোববার রাতে বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় রংপুর বিভাগের আট জেলা বিদ্যুৎ সঙ্কটে পড়ায় বিকল্প পথ খুঁজছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। | 6 |
রাজধানীরগুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত ক্রিকেটারদের মুখপাত্রব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানকে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরছেন ক্রিকেটারদের এই মুখপাত্র।এ ১৩ দফা দাবির একটি লিখিত কপি ডাক ও কুরিয়ারযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছেন ক্রিকেটাররা। এর আগে গত সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তোলেন ক্রিকেটাররা। ওই দাবির সঙ্গে দুটি দাবি নতুন করে যোগ করা হয়েছে।অন্য দাবিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নতুন কিছু শর্ত। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমিটির পদত্যাগ করতে হবে এবং পেশাদার ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করতে হবে। এছাড়া বিপিএল এবং প্রিমিয়ার লিগ ভিন্নভাবে হতে হবে। তাদের পারিশ্রমিক বাড়াতে হবে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পারিশ্রমিকের বৈষম্য করা যাবে না। ক্রিকেটারদের জন্য ঘরোয়া লিগের একটি পঞ্জিকা দিতে হবে। যাতে করে পরিবারকে সময় দেওয়া এবং খেলার জন্য ক্রিকেটারররা সময় বের করে রাখতে পারে। চার-পাঁচ বছরের জন্য সেটা কার্যকর করতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি এক লাখ টাকা করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজস্ব আয়ের ভাগ দিতে হবে ক্রিকেটারদের। বিদেশি একাধিক ফ্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দিতে হবে, সময়মতো সব পাওনা পরিশোধ করতে হবে। ক্রিকেটারদের এ আন্দোলন দাবি পূরনের জন্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন করে নারী ক্রিকেটারদের নিয়ে একটি দাবি পেশ করা হয়েছে। ওই দাবিতে বলা হয়েছে, বাংলাদেশ নারী ক্রিকেটারদের ক্যারিয়ারের নিশ্চিয়তা তৈরি করতে হবে। তারা অনেকে ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলতে আসেন। অনেক বাধা অতিক্রম করতে হয় তাদের। নারী ক্রিকেটারদের অর্থনৈতিক বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের জন্য ওয়েলফেরার ফান্ড গঠন করতে হবে। তাদের সম্মানের বিষয়টি দেখতে হবে। | 12 |
'মানহানির' অভিযোগ এনে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি যে মামলা করেছে, তাকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেছেন, 'তাদের ওই মামলা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমাদের টাকা উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা আমরা অব্যাহত রাখব।' তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় গত ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তার জবাবে আরসিবিসি মানহানির অভিযোগ এনে গত ৬ মার্চ ফিলিপাইনের সিভিল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা একটি মামলা করে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপাইনের ব্যাংকটি বলছে, তাদের কোম্পানির সুনাম ও ভাবমূর্তির ওপর বার বার 'অশুভ আক্রমণ' চালিয়ে যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এর ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয়েছে মামলায়। এক বিবৃতিতে আরসিবিসি বলেছে, 'টাকা আদায় করার জন্য বাংলাদেশ ব্যাংক বিরাট এক ষড়যন্ত্র শুরু করেছে, সেজন্য তারা আরসিবিসির সুনাম ক্ষুণ্ন করতে, ভাবমূর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু যে টাকার জন্য এটা তারা করছে, তা কখনোই আরসিবিসির কাছে ছিল না, ওই টাকার দায়ও আরসিবিসির নয়।' চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কৌঁসুলি আজমালুল হোসেন কিউসির নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল গত ৪ মার্চ ফিলিপাইনে গিয়েছিল। যাওয়ার আগে আজমালুল হোসেন কিউসি জানিয়েছিলেন, মামলা করলেও এবার তারা বিবাদিদের সাথে সমঝোতা করে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা চালাবেন। এর দুই দিনের মাথায় ৬ মার্চ ফিলিপিন্সের সিভিল কোর্টে পাল্টা এই মামলা করে আরসিবিসি। আজ বুধবার আরসিবিসির সাথে বৈঠকে বসার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি দলের। উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফটের নিরাপত্তাব্যবস্থা হ্যাক্টড করে পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনো ফেরত আসেনি ছয় কোটি ৬০ লাখ ডলার। | 0 |
গত কয়েকদিন আগে কথা। বিরাট কোহলিকে 'ঝাড়ুদার' বলে বিতর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান। নিজের টুইটারে ঝাড়ু হাতে কোহলিসহ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ''বিশ্ব একাদশের ম্যাচের আগে ঝাড়ুদাররা স্টেডিয়াম পরিস্কার করছেন।'' সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে আবারও বিতর্কে জড়ালেন ডেনিস ফ্রিডম্যান। তবে আগের চেয়ে এবার বড় ধরনের সমালোচনার মুখে পড়েছেন এই অস্ট্রেলিয়ান সাংবাদিক। এই তো দুইদিন আগের কথা। ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন টুইটারে এমন একটি ছবি পোস্ট করেন ডেনিস, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সমর্থকরা। ডেনিসের পোস্ট করা এই ছবিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে নেটদুনিয়ায়। ডেনিসের ছোড়া ইঁটের বদলে পাটকেল মারতে অস্ট্রেলিয়ার মানচিত্রকে বিকৃত করে পোস্ট করতে শুরু করেন অনেকেই। সূত্র: এবেলা বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/মাহবুব | 12 |
নওগাঁর রাণীনগর উপজেলায় আতব ধানের শীষ মরা রোগ দেখা দিয়েছে। ধানের শীষ মরা রোগ প্রতিরোধে ঔষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না। ফলে ফলন বির্পযয় নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় জুড়ে ১৮ হাজার ১৪০ হেক্টর জমিতে আমন ধান রোপন করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবার প্রতিটি জমিতে আমন ধান খুব ভাল হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের প্রায় ১৫ শ' হেক্টর জমির ধান কর্তন করে ঘরে তুলেছেন কৃষকরা। এই ১৮ হাজার ১৪০ হেক্টর জমিতে রোপনকৃত ধানের মধ্যে ১০ হাজার ৩ শত হেক্টর জমিতে চিনি আতব ধান রোপন করা হয়েছে। কৃষকরা বলছেন, আর মাত্র কয়েক দিন পরেই হয়তো আতব ধান কাটা শুরু হবে। এরই মধ্যে হঠাৎ করেই উপজেলার হরিপুর, আবাদপুকুর, করজগ্রাম, মাধাইমুড়ি, ভান্ডারা, আমগ্রাম, ভেবড়া, দামুয়া, জলকৈসহ বিভিন্ন মাঠে আতব ধানে ব্যাপক হারে শীষ মরা রোগ দেখা দিয়েছে। কৃষকদের দাবি ধানের শীষ মরা রোগ প্রতিরোধ করতে বিভিন্ন কোম্পানীর কিটনাশক ঔষুধ ছিটিয়েও কোন ফল হচ্ছে না। ফলে আতব ধানে ফলন বির্পযয় দেখা দিতে পারে। এতে করে ধান রক্ষায় এবং লোকসানের আশংকায় দিশেহারা হয়ে পরেছেন তারা। করজগ্রামের কৃষক ওহিদুর রহমান, মাধাইমুড়ি গ্রামের কৃষক রুঞ্জু, হরিপুর গ্রামের কৃষক গৌর চন্দ্র বলেন, শুরু থেকে মাঠের ধান ভাল থাকলেও ধানের শীষ বের হবার পর থেকে শীষ মরে যাচ্ছে। প্রথমে জমিতে দুই-একটি মরা শীষ দেখা গেলেও বর্তমানে তা ব্যাপক আকার ধারণ করেছে। কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসরাম বাবলু মন্ডল জানান, তার বিআর ৫১ জাতের প্রায় ৬ বিঘা জমির ধান সম্পন্ন নষ্ট হয়ে গেছে। তারা বলছেন, বিভিন্ন কোম্পানীর ঔষুধ ছিটিয়েও কোন লাভ হচ্ছে না। ফলে ধানের ফলন বির্পযয় হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। তারা বলছেন, আগাম জাতের মোটা ধান ভাল থাকলেও প্রতি বছর আতব ধান পাকার আগেই মাজরা, কিম্বা ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে শীষ মরে যায়। এতে ফলন বিপর্যয়ের কারণে লোকসান হয়। এবারও একই রকম অবস্থা দেখা দিয়েছে। এ ব্যাপারে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উপজেলা জুড়ে চলতি মৌসুমে কৃষকদের বিভিন্ন ভাবে ধান চাষে পরামর্শ দিয়েছি। বিভিন্ন সেমিনার, মিটিং করে কৃষকদের সচেতন করা হয়েছে। ফলে কোথাও ব্লাস্ট এবং কারেন্ট পোকার নজির নেই। তবে দুই-একটি জমিতে মাজরা পোকার কারণে কিছু ধানের শীষ মরে যাচ্ছে যা পরিমানে খুবই অল্প। এতে ধানের ফলন বিপর্যয়ের কোন আশংকা নেই। | 6 |
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) যৌথভাবে তৈরি পোশাক শিল্পের জন্য একটি ইউনিফায়েড কোড অব কনডাক্ট বা সমন্বিত আচরণবিধি প্রণয়নের উদ্যোগের সংবাদে আশাবাদ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।কার্যকর একটি আচরণবিধি প্রণয়নে তৈরি পোশাক খাতের কর্মী ও শ্রমিক সংগঠন, নিরাপদ ও অধিকারভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিতে কর্মরতদের, গবেষণা ও সামাজিক সংগঠনসহ সব অংশীজনকে যুক্ত করার পরামর্শ দিয়েছে টিআইবি।গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'তৈরি পোশাক খাত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দেশি-বিদেশি যৌথ উদ্যোগের মাধ্যমে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী ভাবমূর্তি সংকট, অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। যদিও এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এমন বাস্তবতায় একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নে এই খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ উদ্যোগ একটি সময়োচিত পদক্ষেপ।'ড. ইফতেখারুজ্জামান বলেন, স্থানীয় আইন, বিধি ও নীতিমালা এবং জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার-সংক্রান্ত নীতি পরামর্শসহ (ইউএনজিপি) ক্রেতাদের আচরণবিধি ও তৃতীয় পক্ষের নিরীক্ষা প্রটোকলগুলো পর্যালোচনার পাশাপাশি শ্রমিক অধিকার, নিরাপত্তা, কল্যাণসহ এ খাত সংশ্লিষ্ট বিষয়ে সব অংশীজনকে সম্পৃক্ত করে একটি সমন্বিত আচরণবিধি প্রণয়ন ও এর বাস্তবায়ন করা গেলে এটি খাতের কর্মপরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্বমঞ্চে একটি উদাহরণও তৈরি করা সম্ভব হবে। এ ধরনের আচরণবিধি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার কৌশলে বর্ণিত 'দায়বদ্ধ ও গণমুখী খাত' হিসেবে দেশের পোশাক শিল্পকে গড়ে তোলার প্রত্যয় ও নির্দেশকের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা উচিত। এ উদ্যোগকে নিছক আনুষ্ঠানিকতা থেকে উত্তীর্ণ করে যথাযথ কার্যকর করে তুলতে হলে এই আচরণবিধি প্রণয়নের প্রক্রিয়ায় সরকার, শ্রমিক সংগঠন, শ্রমিক অধিকার, নিরাপত্তা, কল্যাণসহ সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত নাগরিক সংগঠন ও গবেষণা সংস্থার প্রতিনিধিসহ সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।''তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ' শীর্ষক টিআইবির পূর্ববর্তী গবেষণা প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, 'সকল অংশীজনের সম্পৃক্ততা নিশ্চিত করতে পারলে প্রস্তাবিত আচরণবিধি তৈরি পোশাক খাতে আইন প্রয়োগ, ব্যবসাবান্ধব নীতি সহায়তা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কারখানার নিরাপত্তা বৃদ্ধি, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, শ্রমিক অধিকার ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং শুদ্ধাচার চর্চার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো দূর করতে সহযোগিতা করবে। তৈরি পোশাক খাতে শ্রমিক অধিকার, বিশেষ করে মজুরি, অতিরিক্ত কর্মঘণ্টা, ছুটি ইত্যাদি ক্ষেত্রে শ্রমিকের আইনগত অধিকার নিশ্চিত করার মাধ্যমে ভয়-ভীতিহীন শান্তিপূর্ণ শ্রম পরিবেশ সৃষ্টি করা; সাব-কন্ট্রাক্টনির্ভর ও ক্ষুদ্র কারখানার কমপ্লায়েন্সের আওতায় আনা, শ্রমিকদের কেন্দ্রীয় তথ্যভান্ডার তৈরি এবং সার্বিকভাবে খাতটিতে সুশাসন নিশ্চিতে তদারকি ও সমন্বয়ের জন্য একক কর্তৃপক্ষ গঠনের মতো বিষয়গুলো বাস্তবায়নের পথ প্রশস্ত হবে বলেও প্রত্যাশা করে টিআইবি।' | 0 |
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা প্রজন্মের নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াস কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি করেছেন। নাহিয়ান ইলিয়াস সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের হান্টার কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রির পরে আবার ইংরেজি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর (ডাবল) ডিগ্রি করেন। ২০২০ সালে তার মাস্টার্স শেষ হয়। কিন্তু মহামারী কোভিড-১৯ এর কারণে গ্র্যাজুয়েশন সিরিমনি থমকে যায়। পরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তা সেলিব্রেশন করে সনদ সবাইকে পাঠিয়ে দেয়া হয়। অন্যদিকে, নাশরাত ইলিয়াস যুক্তরাষ্ট্রের খ্যাতনামা 'এডেলফাই ইউনিভার্সিটি' থেকে ২০২০ সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। পাঁচ বছর মেয়াদি শিক্ষাক্রমে তিনি মাস্টার্স সম্পন্ন করেন চলতি মাসে। ইতোমধ্যে এডেলফাই ইউনিভার্সিটির লং আইল্যান্ড ক্যাম্পাসে বিশাল আয়োজনে, স্বাস্থ্যবিধি মেনে গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে। এরা দু'বোন আমেরিকায় শিক্ষকতাকেই তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাদের ইচ্ছে, পিএইচডি সম্পন্ন করে সামনে এগিয়ে যাওয়া। স্মরণ করা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য মাস্টার্স ডিগ্রি অর্জনকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এখানে মাস্টার্স ডিগ্রি হোল্ডার ১৫.০৯ %। প্রথম স্থানে রয়েছে ম্যাসেচুসেটস অঙ্গরাজ্য। সেখানে এই সংখ্যা ১৮.১৭ %।
দেশ ও প্রবাসের সুপরিচিত নিউইয়র্কে বসবাসরত কবি ফারহানা ইলিয়াস তুলি ও লেখক-কলামিস্ট ফকির ইলিয়াস দম্পতির কন্যা নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াস সকলের দোয়া-আশীর্বাদ প্রার্থী। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন | 4 |
উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা 'অনেক'। ২৭ মে মুক্তি পাচ্ছে। রাজনৈতিক এই অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। ট্রেলারে দেখা যায়- আয়ুষ্মান প্রশ্ন তুলেছেন, 'কেউ শান্তি চায় না বলেই কি এত বছরেও এত ছোট সমস্যার সমাধান হলো না? পাশাপাশি ট্রেলারে এসেছে হিন্দি ভাষা বিতর্কও। সিনেমায় প্রশ্ন তোলা হয়েছে, হিন্দিই কি ঠিক করে দেবে কে উত্তর ভারতের কে দক্ষিণ ভারতের? উত্তর-দক্ষিণ ভুলে কবে আমাদের পরিচয় হবে শুধু ভারতীয়?'আয়ুষ্মান বলেন, 'ভারতের সব ভাষাকেই রাষ্ট্রভাষা বানিয়ে দেওয়া উচিত। হিন্দিই শুধু কেন? তাহলে যারা জন্মের পর থেকে অন্য ভাষায় কথা বলে, তাদের নতুন ভাষা শিখতে হবে। সেটা ঠিক নয়। এ ছাড়া আমরা কখনোই কোনো শুদ্ধ ভাষা বলি না। উদাহরণস্বরূপ যখন হিন্দি বলি, তার সঙ্গে অনেক উর্দু শব্দ মিশে থাকে। তেমনি এই হিন্দির মধ্যে ব্রজ, মারাঠিসহ কোন ভাষার সংমিশ্রণ নেই? কখনোই আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। এখন তো সবচেয়ে হিন্দি ও ইংরেজি মিশিয়ে কথা বলি। যখন আমরা একসঙ্গে এত ভাষা বলছি, তাহলে রাষ্ট্রভাষা একটা কেন?'অনেক ভারতীয়র দেশটির উত্তর-পূর্ব অংশ সম্পর্কে কোনো ধারণা নেই। আয়ুষ্মান বলেন, 'আমার ব্যান্ডের এক সদস্য ছিল মণিপুরের। ওকে সবাই চায়নিজ বলে ডাকত। এটা ওর জন্য কতটা কষ্টকর সেটা সবাই বুঝবে না। এই সিনেমা করতে গিয়ে আমি উত্তর-পূর্ব ভারতকে নতুনভাবে আবিষ্কার করেছি।'সেটা কীভাবে জেনেছেন? 'পরিচালক অনুভব অনেক রিসার্চ করেছেন। প্রথমত, আমি তাঁর কাছে জেনেছি। অনেক বই ও পত্রিকার লেখা পড়েছি। ওখানকার মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার কথা জানতে পেরে আমি মুগ্ধ হয়েছি। যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো কঠোরভাবে পুরুষতান্ত্রিক নিয়ম চলে।''অনেক' শব্দের অর্থ বৈচিত্র্য। এর আগে এই অঞ্চলকে নিয়ে ভারতে খুব বেশি সিনেমা হয়নি। এই সিনেমার ৭০ শতাংশ অভিনয়শিল্পী সেখানকার স্থানীয়। আয়ুষ্মান বলেন, 'কনসেপ্টভিত্তিক গল্প ভারতীয় সিনেমার কাঠামো বদলে দিয়েছে। সেই কাজের আমিও একজন অন্যতম কারিগর। সিনেমার মতো এত বড় পরিসরের মাধ্যম শুধু বিনোদনের হতে পারে না। এটা আমাদের সমাজব্যবস্থার গোঁড়ামিও ভাঙতে পারে। অনেকে বলে হলে সিনেমা দেখার আগে মাথা বাড়িতে রেখে আসুন। আমি সেটা দর্শককে কখনো বলতে চাই না। শিল্পী হিসেবে আমার সামাজিক দায়বদ্ধতা আছে।' | 6 |
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডে সাফল্যের সঙ্গে তিন বছর দায়িত্ব পালন শেষে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দিলেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বড় অঙ্কের মুনাফার পাশাপাশি বিপুল খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে সোনালী ব্যাংককে শক্ত ভিতের ওপর দাঁড় করান তিনি। এবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। বিডি-প্রতিদিন/শফিক | 0 |
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জুমের পর এবার আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ের ঝিরি, খাল ও নদীর তীর ছাড়াও ছোট ছোট বিলে ধান কাটছেন নারী-পুরুষেরা। এবার উপজেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর।গত সোমবার বিকেলে সোনাইছড়ির এলাকায় ধান কাটায় ব্যস্ত মিমি চাকমা বলেন, নারী হলেও তাঁরা ঘরে বসে থাকেন না। ধান কাটা, জুমচাষ, নবান্ন উৎসবের পিঠাপুলি বানানোসহ সব কাজ তারা করে থাকেন।উপজেলার ৫ ইউনিয়নের শত শত নারী-পুরুষ ধান কাটাসহ সব কাজ একসঙ্গে করছেন। কয়েকদিন ধরে পাহাড়ি-বাঙালি পাড়ায় এখন নতুন ধানের উৎসব শুরু হয়েছে।তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ইদ্রিস জানান, সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ি নারীরাও নেমেছে ধান খেতে। কেউ ধান কাটছেন, কেউবা খোলায় ধান মাড়াই করছেন।স্কুল শিক্ষক ইদ্রিস জানান, ষড়ঋতুর মধ্যে চতুর্থ ঋতু হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে গঠিত। এ ঋতুতেই হয় নবান্ন উৎসব। পাহাড়িরা এটি ঘটা করে পালন করেন।উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হক বলেন, এবার নাইক্ষ্যংছড়িতে ৩ হাজার ৪৪১ হেক্টর হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের ছড়াছড়ি। দিগন্ত জোড়া মাঠ সেজেছে হলুদ-সবুজ রঙে। বিলের কোথাও ধান কাটা শুরু হয়েছে, কোথাও আবার ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষক। সপ্তাহ ব্যবধানে পুরোদমে ধান কাটা শুরু হবে। এবারও বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তিনি।কৃষি কর্মকর্তা ইনামুল হক বলেন জানান, গত বছর সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ২৬ টাকা হারে বিক্রি করেছিলেন কৃষকেরা। এবার এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কৃষকেরা ভালো দামে ধান বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।কৃষক চাইহ্লা মং মারমা, মোহাগ তঞ্চঙ্গ্যা, ও আমির আলী সহ অনেকই জানান, তারা ধানের ন্যায্য মূল্য চান শুধু। | 6 |
আর এক দিন পরই সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) যথারীতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৪তম আসর। ২৩টি ক্যাটাগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবার আগ্রহ থাকে সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা ও সেরা পরিচালক-এই চার ক্যাটাগরি ঘিরে। বরাবরের মতো এবারও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন দৌড়ে আছেন পাঁচজন। প্রতিবছর অস্কার ঘোষণার আগে কার কার হাতে উঠবে সোনালি ট্রফি, তা নিয়ে চলে বিস্তর আলোচনা আর ভবিষ্যদ্বাণী। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া পাঁচজনের কে কতটা এগিয়ে তা জানা যাক- ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেনসার)অনবদ্য অভিনয় দিয়ে 'স্পেনসার' সিনেমায় দর্শকের মন কেড়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে নির্মিত এই সিনেমায় প্রয়াত ব্রিটিশ রাজবধূর চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন। এক সাক্ষাৎকারে পর্দায় ডায়ানা হয়ে ওঠার গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রস্তুতিতে চার মাস সময় লেগে যায়। কারণ, এটা অনেকটাই শারীরিকভাবে তাঁর মতো হয়ে ওঠার ব্যাপার। সেই সঙ্গে উচ্চারণ একটা বিষয় ছিল। এই চরিত্রের কল্যাণে এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন 'টোয়ালাইট' খ্যাত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। পাবলো লরেইন পরিচালিত 'স্পেনসার' সিনেমাটি গেল বছরের নভেম্বরে মুক্তির পর বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে। ডায়ানার চরিত্রে ক্রিস্টেনের অভিনয় ভীষণ প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে। এই সিনেমায় তাঁর অভিনয় প্রমাণ করে টোয়ালাইট থেকে কতখানি পরিপক্ব হয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, স্পেনসার দিয়েই প্রথমবার সেরা অভিনেত্রীর অস্কার বাগিয়ে নিতে পারেন ক্রিস্টেন। তিনি যাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের তিনজন ইতিমধ্যে অস্কার জয়ী। তবে প্রচলিত আছে যে, একাডেমি নবীন অভিনয়শিল্পীদের বিষয়ে কিছুটা পক্ষপাতদুষ্ট। অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার)'মাতৃত্ব এক পাহাড়সম বোঝা'-এই উক্তিটি 'দ্য লস্ট ডটার' সিনেমার কেন্দ্রীয় চরিত্র লেডার। সমাজের দৃষ্টিতে এমন 'বেমানান' এক মায়ের গল্প ফুটিয়ে তুলেছেন ম্যাগি গিলেনহাল, নিজের ডিরেক্টরাল ডেব্যুতে। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার 'দ্য লস্ট ডটার' নির্মিত হয়েছে ২০০৬ সালে প্রকাশিত ইতালীয় ঔপন্যাসিক এলেনা ফারান্তের একই নামের উপন্যাস থেকে। বাণিজ্যিকভাবে অতটা ভালো করতে না পারলেও দ্য লস্ট ডটারকে সাদরে গ্রহণ করেছেন সমালোচকেরা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য এবার অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। তিনি এর আগে ২০১৯ সালে 'দ্য ফেভারিট' সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন। পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদারস)চলচ্চিত্রবোদ্ধাদের মতে, তর্কাতীতভাবে এবারের আসরে জয়ের সম্ভাবনা সবচেয়ে কম পেনেলোপে ক্রুজের। ক্রুজ তাঁর কাজের জন্য আগেও কয়েকটি মনোনয়ন পেয়েছেন যদিও। ২০০৬ সালে ক্রুজ প্রথম মনোনয়ন পান পেদ্রো আলমোদোভারের 'ভলভার'-এর জন্য। আর ২০০৯ সালে 'ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা' সিনেমা দিয়ে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছিলেন এই স্প্যানিশ অভিনেত্রী। স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভারের 'ভলভার' ছাড়াও 'ব্রোকেন এমব্রাসেস', 'অল অ্যাবাউট মাই মাদার' ও 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস' চলচ্চিত্রে কাজ করার জন্যও সুপরিচিত পেনেলোপে ক্রুজ। যদি এবার 'প্যারালাল মাদারস' সিনেমার জন্য সোনালি ট্রফি পেয়েই যান পেনেলোপে, তবে তাতে এবারের আসরে ইউরোপীয়দের সুখ্যাতিও ছড়াবে। নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস)'বিইং দ্য রিকার্ডোস' সিনেমায় লুসিলি বল চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর দৌড়ে ভালোই এগিয়ে আছেন নিকোল কিডম্যান। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন এরই মধ্যে। যদিও সিনেমায় লুসিল বলের চরিত্রে নিকোল কিডম্যানের অভিনয় নিয়ে সমালোচকদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। অনেকে মনে করেন কিডম্যানকে এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার দিলে তা 'বিইং দ্য রিকার্ডোস'-এর জন্য হবে না। বরং তাঁর স্বতন্ত্র ও বহুমুখী ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হতে পারে। চার দশকের ক্যারিয়ারে নিকোল কিডম্যান সবশেষ সোনালি ট্রফি ঘরে তুলেছিলেন ২০০৩ সালে, 'দ্য আওয়ারস' সিনেমায় ভার্জিনিয়া উলফ চরিত্রে অভিনয় দিয়ে। জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব ট্যামি ফায়ে)'দ্য আইজ অব ট্যামি ফায়ে' সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন এবার অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। সিনেমাটির বক্স-অফিস প্রাপ্তি হতাশাজনক হলেও প্রশংসিত জেসিকা চ্যাস্টেইন এগিয়ে আছেন দর্শক-সমালোচকদের অধিকাংশের তালিকায়। বিশেষ করে একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস (অস্কার জয়ের সবচেয়ে সঠিক ভবিষ্যদ্বাণী হিসাবে ধরা হয় এ পুরস্কার) অর্জনের পর অনেকেই মনে করছেন এবার সেরার পুরস্কার পেতে চলেছেন এই মার্কিন অভিনেত্রী। এমনকি একাডেমির অনেকেও হয়তো ভাবছেন, তিনটি মনোনয়নের পর অবশেষে চ্যাস্টেইনের ট্রফি ঘরে তোলার সময় এসেছে। আসছে রোববার তিনিই শেষ হাসি হাসেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটি ঘণ্টা।তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ভোগ, ভ্যারাইটি, আইএমডিবি ও এবিসি ডট কম | 2 |
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আড়াইটায় বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৭) ইরানী পাহাড়ের কাছে এ অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গা বসতি ও বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের একটি লার্নিং সেন্টার (শিশু শিক্ষাকেন্দ্র) পুড়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত কোথা থেকে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। নাঈমুল হক বলেন, বেলা আড়াইটার দিকে বালুখালী ক্যাম্পের ইরানী পাহাড়ের কাছে আগুনের ফুলকি দেখে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগে আগুনে তিনটি রোহিঙ্গা বসতি ও ব্র্যাকের একটি লার্নিং সেন্টার পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেত। আগুনের সূত্রপাত কোথা থেকে, তা জানার চেষ্টা চলছে। এপিবিএন পুলিশ কর্মকর্তারা বলছেন, আশ্রয়শিবিরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ শরণার্থীরা উদ্বিগ্ন। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, তা অনুসন্ধান করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, চলতি বছরের ৯ জানুয়ারি বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা (ক্যাম্প-১৬) আশ্রয়শিবিরের বি ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০০ বসতি পুড়ে ছাই হয়। এতে গৃহহীন হয়ে পড়ে অন্তত তিন হাজার রোহিঙ্গা শরণার্থী। একজন রোহিঙ্গার রান্নাঘরের গ্যাসের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তার আগে ২ জানুয়ারি উখিয়ার কুতুপালং ক্যাম্পের ২০ নম্বর ব্লকে অগ্নিকাণ্ডে একটি করোনা আইসোলেশন সেন্টার পুড়ে যায়। এর আগে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়েছিল। তখন ৬ শিশুসহ অন্তত ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৪৫০ জন আহত হয়। গৃহহীন হয়ে পড়ে ৪৫ হাজার মানুষ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ। | 6 |
সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে দুই আসামি আবুল খায়ের ওরফে রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবীর উপস্থিতিতে তাঁদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।পরে পলাতক আসামি আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় ১৪ মার্চ সোমবার। আদালতের বিচারক নুরুল আমীন বিপ্লব গতকাল এই দিন ধার্য করেন। তথ্যটি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর।এর আগে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় গত মঙ্গলবার। শেষ হয় গত বুধবার। তবে বুধবার আসামিপক্ষ শুনানি শুরু করেও শেষ করতে পারেননি। তাই বিচারক গতকাল বৃহস্পতিবার অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।মামলায় বাদীপক্ষে যুক্তিতর্কে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সরকারি কৌঁসুলি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও মোহাম্মদ মনির উদ্দিন। আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও অ্যাডভোকেট ইমরান আহমদ।রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর বলেন, পলাতক আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন বাকি রয়েছে। তাই বিচারক নুরুল আমীন বিপ্লব আগামী ১৪ মার্চ সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিনক্ষণ ধার্য করেছেন। যুক্তিতর্ক শেষ হলে পরবর্তী তারিখ মামলার রায় ঘোষণার জন্য ধার্য করা হবে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে নগরীর সুবিদবাজারের বাসা থেকে কয়েক শ গজ দূরে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ মে সিআইডির পরিদর্শক আরমান আলী ৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগ দেন।আসামিরা হলেন শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদ। তাঁদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের কারাগারে রয়েছেন। অপর আসামি মান্নান রাহী কারাবন্দী অবস্থায় মারা গেছেন। বাকি তিন আসামি প্রথম থেকেই পলাতক রয়েছেন। ২০১৭ সালের ২৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছিল। ২০২০ সালে মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। | 6 |
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্যের সংকট নেই, খাবার নিয়ে হাহাকার নেই। তবে বাংলাদেশের মানুষ বেশি ভাত খায়, এটি কমানো গেলে দেশে চালের চাহিদা অনেক কমে যাবে।আজ রোববার হোটেল সোনারগাঁওয়ে 'বাংলাদেশের পঞ্চাশ বছর, কৃষি রূপান্তর অর্জন' শীর্ষক কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বণিক বার্তা ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।কৃষিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি রয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের খাদ্যের কষ্ট হয়নি, কোনো মানুষ না খেয়ে নেই। কোনো মানুষের মাঝে হাহাকার নেই। এমনই পরিস্থিতে আমাদের আজকে চ্যালেঞ্জ বাংলাদেশকে আমরা পুষ্টিজাতীয় নিরাপদ খাদ্য দিতে চাই। সে জন্য বাংলাদেশকে আমরা আধুনিক কৃষিতে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশকে এগ্রোপ্রসেসিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণে নিয়ে যেতে চাই, যাতে করে আমাদের উদ্বৃত্ত খাবার, আমরা অনেক বেশি চাল খাই, অনেক বেশি ভাত খাই।মন্ত্রী বলেন, আমরা যদি ভাতের কনজামশন (ভোগ) কমাতে পারি তাহলে আমাদের চালের যে দরকার এটা অনেক কমে যাবে। প্রায় ৪০০ গ্রাম চাল আমরা প্রতিদিন খাই। পৃথিবীর অনেক দেশে ২০০ গ্রাম চালও খায় না। কাজেই বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে দানাজাতীয় খাদ্যে অনেক আগেই সফল হয়েছে। সেটাকে যদি আমরা পুষ্টিজাতীয় খাবারে নিতে পারি, পুষ্টিজাতীয় খাবার- দুধ, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল এটিই আমাদের লক্ষ্য। কৃষির প্রতিটা ক্ষেত্রে, বাংলাদেশের কৃষি ধানভিত্তিক, এখনও ৭৪-৭৫ ভাগ জমিতে ধান হয়। কিন্তু আমাদের শাকসবজি, ফলমূল, চাল বাদেও আমাদের তেল, ডাল, শাকসবজি প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সেটা দর্শনীয়। সারা পৃথিবী সেটিকে স্বীকৃতি দিচ্ছে।মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কৃষিপণ্য সারা পৃথিবীতে রপ্তানি করতে হবে। আগামী পাঁচ থেকে ছয় বছর পর সারা বছর বাংলাদেশে আম পাওয়া যাবে বলেও জানান তিনি। | 6 |
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক শামছুদ্দীন আহমেদকে সভাপতি ও নিউজবাংলার সহকারী বার্তা সম্পাদক মুস্তফা মনওয়ার সুজনকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ), ঢাকা-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাজধানীর কাকরাইলে 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) মিলনায়তনে এনজেএফের ইফতার মাহফিল ও সাধারণ সভায় ২০২২-২৩ সালের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের বিদায়ী আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশনের প্রধান তরুন তপন চক্রবর্তী। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
বেলা সাড়ে ১১টার দিকে মুক্তারপুর পেট্রলপাম্প এলাকায় গাড়ির ধীরগতি ছিল। যানজটে পড়ে রাস্তার ওপর অনেকগুলো যাত্রীবাহী গাড়ি অপেক্ষা করছিল। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক এসে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা, ছয়-সাতটি ইজিবাইক ও একটি পিকআপের ওপর উঠে যায়। কিছুদূর যাওয়ার পর ঢাকামুখী আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি থেমে যায়। সোমবার (১ নভেম্বর) মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের ২০ জনের মতো যাত্রী আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে রুনা বেগম (৩৮) নামে একজন মারা যান। নিহত রুনা আক্তার রাজধানীর মিরপুর এলাকার আব্দুল হালিম ব্যাপারীর স্ত্রী। আহতরা হলেন খোরশেদ ফকির (৭০), আফরাহিন (২৭), হাবিবা বেগম (৫০), তাছমিয়া আক্তার (৬), সিদ্দিকা বেগম (৩৫), পিয়ার হোসেন (৪০), সুমন মিয়া (৪০), মো. তামিম (১৮), নুসরাত আক্তার (১৮), লিটন সরকার (২৮), আলাউদ্দিন ছৈয়াল (৬৫), শরিফ হোসেন (৩০), মো. রুবেল (৩০) ও সুমন হোসেনসহ (৩০) আরও বেশ কয়েকজন। মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাসান জানান, বেলা ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। দুজনকে ঢামেকে স্থানান্তর করা হয়েছে। নিহত রুনা আক্তারের মেয়ে তায়েবা বলে, আমরা সিএনজি দিয়ে নানুবাড়ি মুন্সিগঞ্জের শাখারী বাজার যাচ্ছিলাম। মুক্তারপুর এলাকায় একটু জ্যাম পড়ায় আমাদের সিএনজিটি আস্তে আস্তে চলছিল। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক আমাদের সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি উল্টে যায়। আম্মু সিএনজির নিচে চাপা পড়েন। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে হাসপাতালে আনার পর আমার আম্মু মারা যান। আহত জিয়াস বলেন, আমি আমার আব্বু-আম্মু ও বোন হাবিবাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে আমাদের গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার সীমপাড়ায় যাচ্ছিলাম। এ সময় ট্রাক আমাদের সিএনজিকে ধাক্কা দিলে আমার আব্বু মাথায় গুরুতর আঘাত পান। আমার আম্মু ও বোন হাবিবাও আহত হয়েছেন। মুন্সিগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ সুপার রাসেল মনির জানান, নারায়ণগঞ্জ থেকে সারবোঝাই একটি ট্রাক মুন্সিগঞ্জের মিরকাদিমের দিকে যাচ্ছিল। মুক্তারপুর সেতুর ওপরে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে এ দুর্ঘটনা ঘটায়। কেন ও কীভাবে এ ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান জানান, খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নিয়মিত বেতন পাচ্ছেন না সড়ক পরিবহন
করপোরেশনের (বিআরটিসি) কর্মচারীরা। চালক শ্রমিকদের পাঁচ মাস পর্যন্ত বেতন
বকেয়া পড়েছে। অনিয়মের কারণে অর্থাভাবে পড়া বিআরটিসি কর্মচারীদের বেতন দিতে
পারছে না। রোববার রাষ্ট্রায়ত্ত সংস্থাটির গাবতলী বাস ডিপো উদ্বোধন অনুষ্ঠানে
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে বেতন দাবি করেন কর্মচারীরা।
মন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে দর্শক সারি থেকে এক পরিবহনকর্মী কাঁদতে
কাঁদতে উঠে দাঁড়িয়ে বলেন, স্যার, আমার মা অসুস্থ, আমি পাঁচ মাস যাবৎ বেতন
পাই না। আমার সংসার চলে না, স্যার আমি এখন কী করব? আমার বেতনের ব্যবস্থা
করে দেন। আমার বেতন কবে পামু কন?অনুষ্ঠানে উপস্থিত প্রায় কয়েকশ পরিবহনকর্মী এসময় হাততালি দিয়ে সহকর্মীকে
সমর্থন জানান। ওবায়দুল কাদের ওই পরিবহনকর্মীর রোদন শুনে বলেন, 'ব্যবস্থা
নিয়েছি। আগেই বলে দিয়েছি।' বেতন হালনাগাদ করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন,
বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করা হবে। নতুন চেয়ারম্যান আসার পর থেকে শৃঙ্খলা
ফিরে আসতে শুরু করেছে। আশা করি, দুর্নীতি, অনিয়ম, হয়রানি থেকে পর্যায়ক্রমে
মুক্তি পাবে বিটিআরসি। বিআরটিসির চালক শ্রমিকরা জানান, প্রায় সব ডিপোতেই এক থেকে পাঁচ মাস
পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। ডিপোগুলোথে কোটি কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে।
ডিপোতে বাস পরিচালনা থেকে টাকা আদায় হলেও, তা জমা পড়েনি বিআরটিসির সদর
কার্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে। পরে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, গত অক্টোবর পর্যন্ত
লোকসানে ছিল রাষ্ট্রয়াত্ব পরিবহন সংস্থাটি। নভেম্বর থেকে লাভের মুখ দেখতে
শুরু করেছে। ২০১৫ সালে অস্টম বেতন কার্যাকরে বেতন প্রায় দ্বিগুণ বেড়েছে।
কিন্তু বাসের ভাড়া না বাড়ায় বিআরটিসি'র আয় বাড়েনি। নতুন নতুন রুটে বাস চালু
করে আয় বাড়ানো হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই বেতন হালনাগাদ করা হবে। কর্মীদের বেতন দিতে না পারলে ডিপোর উদ্বোধন অনুষ্ঠানে সুসজ্জিত মঞ্চ তৈরি
করে বিআরটিসি। বিশাল মঞ্চ দেখে অসন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। মঞ্চে
না গিয়ে সরাসরি নতুন ডিপোর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। নতুন বাসের কাছে
গিয়ে বেলুন উড়িয়ে বলেন, 'এসব মঞ্চ আয়োজন করে দেশের ক্ষতি হয়।'মঞ্চে চারটি চেয়ার রেখে বাকিগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেস সড়ক
পরিবহনমনন্ত্রী। একটি চেয়ারে মন্ত্রী বসেন। দুপাশের দুটি চেয়ারে
মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিসি চেয়ারম্যান বসেন। অপরটি রাখা হয় স্থানীয় এমপি
আসলামুল হকের জন্য। তিনি দেরি করে আসায় মন্ত্রী তাকে তিরস্কার করে বলেন,
'অনুষ্ঠানে আসতে দেরি করে কেন?' স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর মঞ্চে বসতে
চাইলেও তাকে উঠতে দেওয়া হয়নি।
| 9 |
হাসপাতাল, ক্লিনিক, ওষুধের পাইকারি মার্কেট থাকায় বেশ গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর মিটফোর্ড। এলাকাটিতে দীর্ঘদিন ধরে নর্দমা সংস্কারের কাজ চলায় ভোগান্তিতে পড়েছেন মিটফোর্ড রোড ও ডিসি রায় রোডের বাসিন্দা এবং ব্যবসায়ীরা।ডিসি রায় রোডে অবস্থিত নিউ ঢাকা ক্লিনিকের মালিক গোলাম রসুল বলেন, 'সরকারের সংশ্লিষ্টদের কোনো দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেই। প্রতিবছরই খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এই খোঁড়াখুঁড়ির কারণে ভোগান্তির শেষ নেই। নর্দমা সংস্কারের কাজ দ্রুত শেষ না হলে ভোগান্তি আরও বাড়বে।'মিটফোর্ড রোডের সার্জিক্যাল ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, 'মিটফোর্ড রোড ও ডিসি রায় রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এলাকাটিতে মিটফোর্ড হাসপাতাল ও বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক রয়েছে। এখানে আসা রোগীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।'সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, 'কাজের গতির বিষয়টি বিষয়টি খোঁজ নেওয়া হবে।' | 6 |
করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, মার্কসবাদী তাত্ত্বিক ও সিপিবি নেতা কমরেড হায়দার আকবর খান রনো। তিনি করোনা আক্রান্ত হয়ে ২৯ জুন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহম্পতিবার চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিলে তিনি ধানমন্ডির বাসায় ফেরেন। তিনি জানান, রনো ভাই করোনা আক্রান্ত হয়ে গত ২৯ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি ১ থেকে ১৩ জুলাই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি বেশ সুস্থ। রনো ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসায় আমরা খুবই আনন্দিত। এ ছাড়া হায়দার আকবর খান রনো তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক, হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং চিকিৎসাসেবায় নিয়োজিত সব কর্মীদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রতন বলেন, তার অসুস্থতার সময়ে দেশে এবং দেশের বাইরে যে সহযোদ্ধা, বন্ধু এবং শুভানুধ্যায়ীগণ উদ্বেগ-উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে এই ভাইরাস। এতদিন নিউজিল্যান্ডে তেমন সংক্রমণ দেখা না গেলেও নতুন করে এই ভাইরাসে আক্রান্তের কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার। নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন সংক্রমণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহত্তম নগরী অকল্যান্ডে লকডাউন আরোপ করা হয়। করোনার নতুন সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল দলগুলো। সবার মতৈক্যে পিছিয়েই দেওয়া হল তারিখ। আরডার্ন বলেন, "নির্বাচন পেছানোর কোনও ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।" বিডি প্রতিদিন/কালাম | 3 |
নন্দীগ্রামে কঠিন লড়াইয়ে 'নরম হিন্দুত্ব'র পথ বেছে নিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিন্দু-ভোট পেতে তিনি প্রচারের শেষলগ্নে নিজের গোত্রের পরিচয়ও জানিয়েছেন। এর আগে জনসভায় চণ্ডীপাঠ করেছেন মমতা ব্যানার্জি। একের পর এক মন্দির দর্শন করেছেন। প্রচার শেষ হওয়ার আগে জনসভায় নিজের গোত্রের পরিচয়ও জানিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী বললেন, তার গোত্র হলো শাণ্ডিল্য। সহজ কথায়, হিন্দুদের ক্ষেত্রে গোত্র মানে কোন ঋষির বংশধর সেটা জানা। মন্দিরে পূজা দিতে গেলে সাথে গোত্রের নাম দিতে হয়। এটা হলো সনাতন হিন্দুদের প্রথা। অভিযোগ, মমতা তার শাণ্ডিল্য গোত্রের উল্লেখ করে নিজের ব্রাক্ষ্মণ পরিচয় স্পষ্ট করতে চেয়েছেন। নন্দীগ্রাম নিয়ে ভোটের প্রতিবেদনে ডয়চে ভেলে আগেই জানিয়েছিল, সেখানে এবার মেরুকরণ, বিভাজন প্রায় সম্পূর্ণ। একসময় যে নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, সেখানেই এখন তারা পরস্পরের বিরুদ্ধে সমানে অভিযোগ করছে। নন্দীগ্রামে একটু ঘুরলেই বোঝা যাবে এ বাস্তব পরিস্থিতির কথা। নন্দীগ্রামে ৩০ শতাংশ মুসলিম ভোট। বাকিটা মূলত হিন্দু। এ বিভাজনের আবহাওয়া মমতা বুঝতে পারছেন। তাই যেটা তিনি অন্যত্র করছেন না, ওই চণ্ডীপাঠ, মন্দির দর্শন, গোত্র বলার কাজটা নন্দীগ্রামে করছেন। বিরোধীদের অভিযোগ, এভাবেই হিন্দুদের মন পেতে চাইছেন তিনি। নন্দীগ্রামের জনসভায় তিনি মঙ্গলবার বলেছেন, 'আমি ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে গেছিলাম। আমাকে পুরোহিত মহাশয় জিজ্ঞাসা করেছিলেন, মা, তোমার গোত্রটা কী? আমি বলে ফেলেছিলাম, মা মাটি মানুষ গোত্র। আজকেও যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম, আমার একটা পার্সোনাল গোত্র আছে, সেটা শাণ্ডিল্য। কিন্তু আমি মনে করি, আমার গোত্র হলো মা মাটি মানুষ।' রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনের সময় এ কাজটাই করেছিলেন। তিনি পুস্করের মন্দিরে পূজা দিয়েছিলেন। পরে পুরোহিত জানিয়েছিলেন, রাহুল জানিয়েছেন, তার গোত্র হলো ভরদ্বাজ। তিনি কাশ্মিরের কল ব্রাক্ষ্মণ। নরম হিন্দুত্বের লাইন নিয়ে নিজেকে হিন্দু ব্রাক্ষ্মণ প্রমাণ করে রাহুলের কোনো রাজনৈতিক লাভ হয়নি। মমতার হবে কি না, তা ভোটের ফল বলবে। কিন্তু তার আগে বিরোধী রাজনীতিকরা তার প্রবল সমালোচনা করেছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 'বোঝা যাচ্ছে, মমতাদিদি ভয় পেয়েছেন। তিনি হারতে চলেছেন। তাই এখন গোত্রের কথা বলছেন।' এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসির মতে, 'আমার মতো মানুষের তাহলে কী হবে? আমি শাণ্ডিল্য গোত্রের নই, আমার পৈতেও নেই। কোনো একজন দেবতার ভক্ত নই। চালিশা বা কোনো পাঠ করি না। প্রত্যেকটা দলই মনে করে, তার হিন্দু পরিচয়টা জানাতে হবে। এটা নীতিহীন ও অপমানকর। এ নীতি কাজে আসবে না।' সূত্র : ডয়চে ভেলে | 3 |
করোনাভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। তারা বলছেন, দেশটির সর্বাধিক জনবহুল প্রদেশ গাউতেংয়ে তরুণদের মধ্যে উচ্চসংখ্যক মিউটেশন এবং দ্রুত ছড়িয়ে পড়ায় এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এই তথ্য জানান। বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্টটি আরও সংক্রমণযোগ্য বা মারাত্মক হতে পারে কি-না তা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ব্যাপারে বিস্তারিত জানতে সময় লাগতে পারে। এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে ফাহলা বলেছেন, দক্ষিণ আফ্রিকায় নতুন সংক্রমণ নাটকীয়ভাবে বেড়েছে। তিনি বলেন, গত চার বা পাঁচ দিন ধরে শনাক্তের সংখ্যা বেশি বেড়েছে। নতুন ভ্যারিয়েন্টের কারণে এটা হচ্ছে বলে ধারণা করছি। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা নতুন ভ্যারিয়েন্টের কারণে কত শতাংশ নতুন শনাক্ত হয়েছে তা নির্ধারণ করতে কাজ করছেন। বর্তমানে এই নতুন বি.১.১.৫২৯ ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে বতসোয়ানা ও হংকংয়ে পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ নতুন ভ্যারিয়েন্টটি মূল্যায়ন করতে শুক্রবার মিলিত হবে এবং গ্রীক বর্ণমালা থেকে এটির নাম দেওয়া হবে কি-না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য পাঁচটি আফ্রিকান দেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে ব্রিটেন। যারা সম্প্রতি এই দেশগুলো থেকে এসেছে তাদের করোনভাইরাস পরীক্ষা করতে বলা হবে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, নতুন ভ্যারিয়েন্টটি ডেল্টা স্ট্রেনের চেয়ে আরও বেশি সংক্রমণযোগ্য হতে পারে। বর্তমানে আমাদের কাছে যে ভ্যাকসিনগুলো রয়েছে তা এর বিরুদ্ধে কম কার্যকর হতে পারে বলে উদ্বেগ রয়েছে। | 3 |
ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ৩৫১ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই হামলায় আরও ৭০৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে।ওএইচসিএইচআরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বেশির ভাগ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামান ও মাল্টি-লঞ্চ রকেট সিস্টেমের গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায়।তবে হতাহতের এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করছে ওএইচসিএইচআর। কারণ সম্প্রতি ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে তথ্য পেতে দেরি হয়েছে এবং এখনো অনেক প্রতিবেদন তারা হাতে পায়নি।ওএইচসিএইচআর বলছে, রাশিয়া ভলনোভাখা শহরে একটি নিরাপদ স্থানান্তর করিডোর খোলার কথা বললেও, এই শহরে শতাধিক বেসামরিক মানুষ হতাহতের অভিযোগ পেয়েছে তারা।উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধ ঘোষণা করেন। এরপর থেকেও দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ঢুকে পড়েছে। এ ছাড়া ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। | 3 |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে গায়েব হওয়া ১৭টি নথির খোঁজ পায়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এমনকি নথি গায়েবের বিষয়ে কোনো ধরনের ক্লুও খুঁজে পায়নি সংস্থাটি। ঘটনার এক সপ্তাহ পরও মন্ত্রণালয়ের সিসিটিভি ফুটেজও জব্দ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সচিবালয়ের যেসব কর্মচারীদের জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছিল তাদের গতকাল বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন, স্বাস্থ্যের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল দুপুরের পর তারা চলে গেছেন। তবে নথি চুরির তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত নেই। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে চুরি হওয়া নথিগুলোর তালিকা সংগ্রহ করা হয়। এসব নথি কোন কোন ব্যক্তি সংশ্লিষ্ট তাদেরও একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব নথিতে সুবিধাভোগী এবং ভুক্তভোগী উভয়ের খোঁজ খবর নেয়া হয়েছে। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের লাগোয়া ঘর থেকে নথিগুলো খোয়া যায়। শাহাদৎ হোসাইন সচিবালয়ের ৩ নম্বর ভবনের ২৯ নম্বর কক্ষে বসেন। পাশের লাগোয়া ঘরটিতে বসেন ক্রয় ও সংগ্রহ শাখা-২ কম্পিউটার অপারেটর জোসেফ সরদার ও আয়েশা সিদ্দিকা। ফাইলগুলো ওই দুজনের কেবিনেটে রাখা ছিল। এ দুজনকেই প্রধান সন্দেহের মধ্যে রেখেছেন তদন্ত কর্মকর্তারা। গতকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে চিঠির জবাব পাওয়া যায়নি। তবে তারা অনানুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছেন যে, তাদের সিসিটিভি নষ্ট। তাই কোনো ফুটেজ তাদের কাছে নেই। তবে থানা থেকে সেই বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছে। আর যে ঘটনাটি ঘটেছে সেটির মামলা হওয়ার সুযোগ ছিল। এখনো মামলার সুযোগ রয়েছে। সিআইডি সূত্র জানায়, চুরি হওয়া নথিগুলো ক্রয় সংক্রান্ত এবং অভিযুক্ত চিকিৎসকদের তদন্ত প্রতিবেদন সংক্রান্ত। নথির খোঁজে সংস্থাটি এ পর্যন্ত অন্তত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে ৯ জনকে তিন দিনের বেশি সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এরা জিজ্ঞাসাবাদে একেক সময় একেক রকম তথ্য দিয়েছেন। গত রবিবার স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি সন্দেহভাজন হিসেবে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। গত সোমবার স্বাস্থ্য শিক্ষা বিভাগে আরও ৩ কর্মচারীকে আনা হয়। এরা হলেন- বেলাল পলাশ, আবদুল বারী, আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, বাদল, মিন্টু, অহিদ খান, সেলিম ও হাবিব। উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১৭ নথি হারিয়ে যাওয়া কথা উল্লেখ করে গত ২৮ অক্টোবর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিনই ঘটনাস্থলের সিটিটিভি ফুটেজ চেয়ে একটি চিঠি দেয় থানা পুলিশ। | 6 |
মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাঁর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, বিশেষ উপলক্ষে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তারও আগে পৃথিবীকে মানব বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। মানব জাতির সব চাহিদা পূরণের যাবতীয় আয়োজন করে তিনি যে উপযুক্ত প্রতিবেশ সাজিয়েছেন, তা হলো আমাদের প্রকৃতি। পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের অবস্থা। এই পরিমণ্ডলে রয়েছে গাছপালা, নদ-নদী, ফুল-ফল, পশু-পাখিসহ নানান আয়োজন। এগুলো নৈসর্গিক বা প্রাকৃতিক পরিবেশের অংশ। এ ছাড়া মানুষ নিজেদের প্রয়োজনে খোদার দান প্রকৃতির মধ্যে যে ইতিবাচক কল্যাণকর পরিবর্তন সৃষ্টি করে, তা হলো সামাজিক পরিবেশ। যেমন: রাস্তাঘাট, ঘরবাড়ি, কলকারখানা ইত্যাদি। মনে রাখতে হবে, সামাজিক পরিবেশ বিনির্মাণে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যা প্রকৃতিতে বিরূপ প্রভাব বিস্তার করে।মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সে হিসেবে মানুষের চলাফেরা, আচার-ব্যবহার, আখলাক-চরিত্র, রুচিবোধ, মননশীলতা-সবকিছু শ্রেষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। একই সঙ্গে মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে; তাই মানুষের নিজেদের সুরক্ষার জন্য প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে, পাশাপাশি জীবনকে আরও সুন্দর ও উপভোগ্য করার জন্য সামাজিক পরিবেশের উন্নতি করতে হবে। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং সুন্দর পরিবেশ তৈরির জন্য যুগে যুগে আল্লাহপাক নবী-রাসুলদেরও নির্দেশ দিয়েছেন। এমনকি হজরত নূহ (আ.)-এর পূর্ব পর্যন্ত নবীদের প্রধান কাজ ছিল মানব বসবাসের উপযোগী সুন্দর পরিবেশ তৈরি করা। ইসলামের উদ্দেশ্যও হলো 'দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তি'। আব-হাওয়া বা জল-বায়ু আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামতআমাদের প্রকৃতির প্রধান ও শ্রেষ্ঠ অংশ হলো 'আব-হাওয়া' তথা পানি ও বাতাস। এ দুটি উপাদান আমাদের প্রতিনিয়ত প্রয়োজন। তাই পানি ও বাতাস দূষণমুক্ত রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য। ভালোভাবে বেঁচে থাকার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য, এ গ্রহের নিরাপত্তার জন্য আমাদের জল-বায়ু সংরক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, 'তিনি তোমাদেরমৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদের আবাসনের ব্যবস্থা করেছেন।' (১১ সূরা হুদ, আয়াত: ৬১)। পরিবেশ সংরক্ষণেরমাধ্যমে পৃথিবীতে আবাদ হতে পারে। পরিবেশ যখন সংরক্ষিত থাকবে না, তখন পৃথিবীতে আবাদ হবে না এবং বসবাসের উপযোগীথাকবে না। পৃথিবী বাসযোগ্য থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হলো পানি। আল্লাহ তাআলা পানি সম্পর্কে পবিত্র কোরআনেরষাট জায়গায় বলেছেন। পানি ছাড়া আমাদের জীবন অচল, তাই বলা হয় পানির অপর নাম জীবন। পানি আল্লাহর দেওয়া এক শ্রেষ্ঠ নেয়ামত। সুতরাং এই নেয়ামতের যথাযথ মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, 'প্রাণবান সবকিছু পানি হতে সৃষ্টি করেছি।' (২১ সূরা আম্বিয়া, আয়াত: ৩০)। পানি হচ্ছে প্রাণ সৃষ্টির মূল উপাদান, এই উপাদান সংরক্ষণ করার জন্য কোরআনে কারিমে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ ও পরিচ্ছন্নতাপরিবেশ বলতে আমরা সাধারণত সুন্দর পরিবেশ, উন্নত পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ বুঝি। অর্থাৎ পরিবেশের সঙ্গে পবিত্রতা ও পরিচ্ছন্নতার নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন পানি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান। পানি ছাড়া গাছপালা, বন-বনানী, নদী-নালা, পশু-পাখি কল্পনাও করা যায় না। পানির অস্তিত্ব প্রাণীর অস্তিত্বের পূর্বশর্ত। সেই পানি কিন্তু সবচেয়ে বেশি পবিত্র, অর্থাৎ পানি নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে সক্ষম। আল্লাহ তাআলা বলেন, 'আর তিনিই (মহান আল্লাহ) স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুবার্তাবাহী বায়ু প্রেরণ করেন এবং আমি (আল্লাহ) আকাশ হতে পবিত্র (ও পবিত্রকারী) বারি বর্ষণ করি। যা দ্বারা আমি মৃত ভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টির বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই।' (২৫ সূরা ফুরকান, আয়াত: ৪৮-৪৯)।পরিবেশদূষণ ও অপরিচ্ছন্নতাপরিষ্কার-পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশের প্রথম বৈশিষ্ট্য। তাই প্রিয় নবী (সা.) ইরশাদ করেন, 'তোমরা পরিবেশকে দূষিত করবে না।' পুকুরের পানি, নদীর পানি, আবদ্ধ জলাশয়ের পানি যেন দূষিত না হয়, সে জন্য প্রিয় নবী (সা.) বলেছেন, 'আবদ্ধ পানি ও জলাশয়ের পানিতে তোমরা প্রস্রাব করবে না। প্রস্রাব করে তোমরা পানিকে দূষিত করে সেখানে আবার গোসল করবে না।' (মুসলিম শরিফ, হাদিস: ৪২৪)।প্রতিটি মানুষের সুস্থতার জন্য পরিষ্কার ও জীবাণুমুক্ত পানির প্রয়োজন সর্বাগ্রে। তাই মহানবী (সা.) পানিকে পবিত্র রাখতে এবং পানিকে সংরক্ষণ করতে বলেছেন; কোনোভাবেই যাতে পানি অপবিত্র ও দূষিত হতে না পারে। কারণ দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ সৃষ্টি হতে পারে। মহানবী (সা.) বলেন, 'খবরদার! তোমরা পানির মধ্যে নিশ্বাস ত্যাগ করবে না বা ফুঁ দেবে না।' (তিরমিজি শরিফ, হাদিস: ১৪১০)। এই হাদিসটিতে খাওয়ার পানির কথা বলা হয়েছে। কারণ মানুষের নিশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়; যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পানির অপচয় সম্পর্কে প্রিয় নবী (সা.) বলেছেন, 'তোমরা প্রয়োজনের অধিক পানি অপচয় করবে না। যদিও তোমরা বহমান নদীর তীরে থাকো।' (বুখারি)।অতএব, আমাদের উচিত পানিকে দূষণমুক্ত রাখা এবং পানির অপচয় রোধ করা। পানির পাশাপাশি আরও যত প্রাকৃতিক সম্পদ আছে-সবকিছুর যথাযথ ব্যবহার, পরিচর্যা ও সংরক্ষণ করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। পরিবেশের ভারসাম্য রক্ষা না করলে মানব সভ্যতায় নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, 'মানুষের কৃতকর্মের ফলে জলে ও স্থলে বিপর্যয় ঘটেছে।' (৩০ সূরা রুম, আয়াত: ৪১)। আল্লাহ তাআলা চান মানুষ সুন্দর পরিবেশে পরিচ্ছন্ন জীবন যাপন করুক।সৈয়দ তানতাভী (র.) লিখেছেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের মধ্যে পাঁচ শতবার পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য উৎসাহিত করেছেন। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যতীত সুন্দর পরিবেশ কল্পনা করা যায় না। প্রিয় নবী (সা.)ইরশাদ করেন, 'পবিত্রতা ইমানের অঙ্গ।' (মিশকাত শরিফ, পৃষ্ঠা ৩৮)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আরও ইরশাদ করেন, 'তোমরা তোমাদের উঠান-আঙিনা পরিচ্ছন্ন রাখো।' প্রিয় নবী (সা.) আরও বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন।' এ ছাড়া কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন।' (০২ সূরা বাকারা, আয়াত: ২২২)। পরিবেশ সুরক্ষা ইবাদতঈদ আনন্দময় ইবাদত, ইবাদত মানে আনুগত্য; যার উদ্দেশ্য হলো নিজের ও অপরের কল্যাণ করা এবং কারও ক্ষতি না করা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা তথা সুখী হওয়া ও সুখী করাই হলো ঈদ উদ্যাপন। কারও ক্ষতি করে, কাউকে কষ্ট দিয়ে প্রকৃত সুখ বা আনন্দ লাভ করা যায় না। মহান ঈদুল আজহার পর এখন আমাদের সবার দায়িত্ব পরিবেশের সুরক্ষা করা। আমাদের কর্মকাণ্ড যেন পরিবেশের ক্ষতির কারণ না হয়। সবচেয়ে বেশি লক্ষ রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি। বদ্ধ পুকুরে আবর্জনা ফেলা যাবে না।কোরবানির পশু (গরু-মহিষ, ভেড়া-ছাগল ইত্যাদি) যেখানে জবাই করা হয়েছিল, সেই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কোনোভাবেই যেন পানি ও বাতাস দূষিত না হয়। কারণ কোরবানি করা যেমন একটি ইবাদত, তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং পরিবেশ সুন্দর রাখাও এর অংশ। মহান আল্লাহ তাআলা আমাদের পরিবেশ সুরক্ষা করুন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ও সুন্দর পরিবেশ গড়ার তাওফিক দিন।মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক: আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।[] | 10 |
করোনা সাথে লড়াইয়ের অভিজ্ঞতার কথা জানালেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি বললেন, করোনা আমাকে ক্লান্ত ও বিষন্ন করে গেছে।' স্বাস্থ্য কর্মীদের সাথে আলাপকালে করোনাকে তিনি 'ভয়ংকর মহামারী' বলে আখ্যা দিয়েছেন। রানি রয়্যাল লন্ডন হাসপাতালেরএকজন পৃষ্ঠপোষক। সেই হাসপাতালের কুইন এলিজাবেথ ইউনিট উদ্বোধনের সময় স্বাস্থ্যকর্মীদের সাথে ভিডিও কলে কথা বলেন তিনি। এসময় তিনি নিজের করোনা সময়কার অভিজ্ঞতার কথা স্বাস্থ্য কর্মীদের সাথে শেয়ার করেছেন।
সূত্র, রয়টার্স বিডি প্রতিদিন/নাজমুল | 3 |
দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাংসদ ইনু বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকাররা এখনো সক্রিয়। এরা এখনো রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। এদের মোকাবিলাও করতে হবে, নির্বাচনও করতে হবে। মীমাংসিত বিষয়ে ঐকমত্য এবং রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকারদের মোকাবিলায় একমত থাকতে হবে। এই বিপদ-আপদের সমাধান ছাড়া শান্তি আসবে না। শুধু নির্বাচন বা ক্ষমতার রদবদল কোনো সমাধান দেবে না। জনজীবনের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব দূর করা, তেল-গ্যাসের উচ্চমূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসনেও সরকারের প্রতি আহ্বান জানান ইনু। তিনি বলেন, জাতির সামনে গুরুত্বপূর্ণ চারটি কাজ হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা। রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা। জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবিলা ও দমন করা। সেই সঙ্গে বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল হক। জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নাজিম উদ্দীন নজরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক। কর্মী সমাবেশে বিভিন্ন উপজেলা কমিটির নেতারা বক্তব্য দেন। | 9 |
বাগেরহাটে গরুর মাংসের দোকানে টাঙানো মূল্য তালিকার অতিরিক্ত নেওয়ার কারণ জানতে চাওয়ায় তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজার সংলগ্ন শহর রক্ষা বাধে এমাদুলের গরুর মাংসের দোকানে এই মারধরের ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত ইব্রাহীম মোল্লা (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট থানা-পুলিশ।পুলিশের হাতে আটক ইব্রাহিম মোল্লা বাগেরহাট নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে। এদিকে, মারধরে গুরুতর আহত একজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতরা হলেন, বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার মো. শামীম হাসানের ছেলে মো. লিটু। তিনি গুরুতর আহত হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া একই এলাকার মো. মানিক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) এবং মাঝিডাঙ্গা এলাকার আশ্বাব আলী হাওলাদারের ছেলে মো. রহমত (২৭)। তারা তিনজনই পেশায় অ্যাম্বুলেন্সচালক। ঈদ উপলক্ষে গরুর মাংস কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলেন তারা। হাসপাতালে চিকিৎসাধীন মো. লিটু বলেন, 'দোকানে টাঙানো মূল্য তালিকায় গরুর মাংসের কেজি লেখা ছিল ৬৫০ টাকা। আমরা কিনতে চাইলে ৭০০ টাকা কেজি চাইল চর্বিসহ। চার্টে লেখা মূল্যের অতিরিক্ত নিলে চার্টের কী প্রয়োজন দোকানির কাছে এটা জানতে চাই আমরা। তখন তারা আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। একপর্যায়ে আমাদের মারধর শুরু করে। ইব্রাহীম, এমাদুল, আরিফুলসহ ৫-৬ জন আমাদেরকে চলা দিয়ে পিটিয়েছে। একজন আমার মাথার ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমার সাথে থাকা রহমত ও আব্দুর রাজ্জাককেও মারধর করেছে তারা। আমরা এই হামলার বিচার চাই।'বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, 'হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইব্রাহীম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা করছে পুলিশ।' | 6 |
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এসময় নুরকে নাস্তিক বলে মন্তব্য করেন তিনি। তৌরিদ আল মাসুদ রনি বলেন, ভিপি নুর তার বক্তব্যে বলেছেন, 'যদি আল্লাহ সত্য থেকে থাকেন, কোনো সৃষ্টিকর্তা থেকে থাকেন'- ভিপি নুর নিজেই তো সন্দেহ পোষণ করেছেন। আমার জানামতে রবের কথায় সন্দেহ প্রকাশ করলে ইসলাম ধর্মে থাকার কথা না। রনির দাবি, 'আমি মনে করি, সে একজন নাস্তিক। সে নিজে নাস্তিক হয়ে কাউকে মুসলমান সার্টিফিকেট দিতে পারে না। তার মনগড়া কথা মেনে নেয়া যায় না। ভিপি নুর একজন বাটপার। সে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তার বিরুদ্ধে আন্দোলন হবে।' তিনি দেশের সকল থানায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মামলা করার আহ্বান জানিয়ে নুরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নুরের বিরুদ্ধে মামলার বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
ভারতের মহারাষ্ট্রে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের ভিবান্ডিতে এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী সুখদেব কিরদাত নামের ওই ব্যক্তি একজন চক্ষু বিশেষজ্ঞের গাড়ির চালক ছিলেন। জানা গেছে, কিরদাতকে টিকার দ্বিতীয় ডোজটি দেওয়ার পর একটি পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছিল, সেখানে প্রায় ১৫ মিনিট পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, ময়নাতদন্তের পর তা পরিষ্কার হতে পারে। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে নিবন্ধিত হয়ে ২৮ জানুয়ারি তিনি টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী হাসপাতালের চিকিৎসক কে আর খারাত বলেছেন, "এক মাস আগে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি তখন তার কোনো সমস্যা হয়নি। এবার ডোজ নেওয়ার আগে তাকে ফুল চেক আপ করানো হয়েছিল। অনেক বছর ধরে তিনি রক্তচাপে ভুগছেন এমনটি দেখেছি আমরা। "তার পা ফোলা থাকার মতো লক্ষণ ছিল, কিন্তু তার রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। কী কারণে তার মৃত্যু হল তা বলা কঠিন। তা নির্ণয় করতে ময়নাতদন্ত করতে হবে।" ভারতের জাতীয় টিকাদান কর্মসূচীর দ্বিতীয় পর্বে ৬০ বছর বা তার বেশি বয়সীরা এবং ৪৫ বছর বা তার বেশি বয়সী অসুস্থরা টিকা নেওয়ার সুযোগ পাবে। স্বাস্থ্যকর্মী ও সামনের সারির জরুরী সেবা কর্মীরা প্রথম পর্বে টিকা নিয়েছেন। মঙ্গলবার মহারাষ্ট্রে ৩৩ হাজার ৪৪ জন লোক টিকা নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। | 3 |
বর্তমান বিশ্বে হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির চাহিদা এবং জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তার হাওয়া লেগেছে বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোয়। টয়োটা বিশ্বের সেরা ও বড় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।হাইব্রিড গাড়ির জনক হিসেবে টয়োটার নাম বলা যায় নিঃসন্দেহে। ১৯৯৭ সালে টয়োটা তাদের 'টয়োটা প্রিয়াস' বাজারে এনেছিল। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত হাইব্রিড গাড়ি। চাহিদা ধীরে ধীরে বাড়ায় টয়োটা তাদের প্রায় সব গাড়িরই হাইব্রিড সংস্করণ তৈরি ও বাজারজাতের উদ্যোগ নিয়েছে।সম্প্রতি টয়োটা তাদের কমপ্যাক্ট এসইউভি আরএভি৪-এর হাইব্রিড ভার্সন বাজারে এনেছে। এ ছাড়া এনেছে আরএভি৪-এর প্লাগ ইন হাইব্রিড সংস্করণ, যা প্রাইম নামে বাজারজাত করা হচ্ছে। যদিও প্রাইমের খুব কমসংখ্যক গাড়ি বাজারে এনেছে টয়োটা। আরএভি৪ ও আরএভি৪ প্রাইম দেখতে প্রায় একই রকম। ফুয়েল এফিশিয়েন্সিতেও তেমন পার্থক্য নেই। আরএভি৪ প্রাইমে রয়েছে ৩০২ হর্সপাওয়ারের ইঞ্জিন। শুধু বিদ্যুতে চালানো হলে এক চার্জে প্রায় ৪২ মাইল চলে এটি।অন্যদিকে আরএভি৪ হাইব্রিড সংস্করণে রয়েছে ২৫০০ সিসি ইঞ্জিন ও হর্সপাওয়ার ২১৯। ৭ দশমিক ৪ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল স্পিড ওঠানো সম্ভব এই গাড়িতে।নিরাপত্তার দিক থেকেও আরএভি৪ ও আরএভি৪ প্রাইম অন্য যেকোনো গাড়ির থেকে এগিয়ে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ও ইনস্যুরেন্স ইনস্টিটিউট ফর হাইওয়ে সেফটি। দুটো সংস্থা থেকেই আরএভি৪ ও আরএভি৪ প্রাইম ফাইভ স্টার রেটিং লাভ করেছে।আরএভি৪ ও আরএভি৪ প্রাইমে থাকা সেফটি ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অটোমেটেড ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপার্চার ওয়ার্নিং সিস্টেম ও অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম।গাড়িটির দাম ধরা হয়েছে প্রায় ৫০ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা।লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল | 4 |
কাঠালিয়া উপজেলায় নিখোঁজের এক মাস পর ধানখেত থেকে লুৎফুন্নেসা নামের এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।জানা যায়, কাঠালিয়ার একটি ধানখেতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বলতলা গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করে। লুৎফুন্নেসা (৭০) বলতলা গ্রামের মনসুর আলী ফরাজীর স্ত্রী। স্বজনরা পরনের কাপড় দেখে শনাক্ত করেন।থানার ওসি মুরাদ আলী বলেন, 'কঙ্কাল উদ্ধার করে ফরেনসিক পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি চলছে।' | 6 |
স্বাস্থ্যসেবা দৌরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চালু করা হয়েছিল ব্যাটারি চালিত ইউজিবাইক "ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স। যার সুবিধা ভোগ করতো প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষ। গ্রামের কাঁচা-পাকা মেঠো পথে সাইরেন বাজিয়ে ছুটে চলা সেই অ্যাম্বুলেন্সগুলো এখন অকেজো হয়ে পড়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট(এলজিএসপি-২) থেকে ২০১৫-১৬ অর্থ বছরে নওগাঁ জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছিল। দুই থেকে আড়াই লাখ টাকা ব্যায়ে তৈরি করা অ্যাম্বুলেন্সের ছাদে ঘূর্ণায়মান লাল আলোর বিচ্ছুরণের জন্য লাগানো হয়েছিল সাইরেন হর্ন। আর ভেতরে ছিল দুই ছিটের গদি।আসনের সাহায্যকারী ও প্রসুতি শুয়ে-বসে থাকার সু-ব্যবস্থা। ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সের গায়ে জরুরি প্রয়োজনে ফোন নাম্বার দেয়া হয়। যেকোন সময় কল করেঠিকানা জানিয়ে দিলেই বাড়ির দোর গোড়ায় গিয়ে হাজির হতো অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্স এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে সহজেই রোগী আনা-নেওয়া করা যেতো। কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। ব্যাটারি না থাকায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে রোদবৃষ্টিতে পড়ে থেকে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। সচেতন মহলের দাবি অ্যাম্বলেন্সগুলো পুনরায় চালু করা হোক। পাঁচুপুর ইউনিয়নের অ্যাম্বুলেন্স চালক বিশু দেওয়ান বলেন, তিনি এক বছরে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ১৫০-২০০ রোগীকে আত্রাই হাসপাতালে নিয়ে যান। ভাড়া নিয়ে কোনো দরদাম করতেন না। যে টাকা পাওয়া যেতো তা দিয়ে চলা সম্ভব ছিল না। এ ছাড়া নিজেও কিছু টাকা খরচ করে মেরামত করেছিলেন। প্রায় ২ বছর থেকে ব্যাটারির অভাবে নষ্ট হয়ে আছে। এলাকাবাসীরা সুবিধাবঞ্চিত হচ্ছেন। সদর ইউনিয়ন ৪নং পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক ও হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার বলেন, ইঞ্জিন ৪৫ হাজার টাকা দিয়ে একবার ব্যাটারি পরিবর্তন করা হয়েছিল। বছরখানেক পর আবারও নষ্ট হয়ে গেছে। এখন মরিচা ধরেছে। ইউনিয়ন পরিষদে এ বিষয়ে কোন অর্থ বরাদ্ধ না থাকায় ব্যাটারি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, সামনে মাসিক মিটিং আছে। যেখানে ইউপি চেয়ারম্যানরা আসবেন। সেখানে অ্যাম্বুলেন্স সম্পর্কে আলোচনা করা হবে এবং এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষে জানানো হবে। | 6 |
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মুরাদুল ইসলাম সুমন (২২) হত্যা মামলায় তার মা হাসিনা, ভাই মো. সোহেল ও আরো ৩ ভাড়াটিয়া খুনিসহ ৫ জনের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় প্রদান করেন। রায়ের সময় আদালতে সাদ্দাম নামের এক আসামী উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত. মমিন উল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫), সদর উপজেলার সাহাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনর ছেলে মো, সোহেল, মুরাদুল ইসলাম সুমনের মা হাসিনা বেগম, মৃত আনোয়ার উল্যাহর ছেলে আবদুর রহিম ও ইসমাইল হোসেন প্রকাশ কালা ইসমাইল। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে নিখোঁজ হন লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মুরাদুল ইসলাম সুমন। দুই দিন পর ৮ ফেব্রুয়ারী পাশ্ববর্তী বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুরের একটি বাঁশ বাগানে তার মরদেহ পাওয়া যায়। পরের দিন প্রথমে নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে সাদ্দাম নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সুমনের মা ও ভাইয়ের সম্পৃক্ততায় ৯০ হাজার টাকার বিনিময়ে ৫ জনে মিলে হত্যার কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের এস আই আবুল বাশার ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে নিহতের মা ও ভাইসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানীতে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন। লক্ষ্মীপুর জজকোর্টের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। | 6 |
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ আয়োজনের জন্য উন্মুখ হয়ে ছিল সৌদি আরব। তাদের সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে যাচ্ছে। আগামী বুধবার সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।সুপার কাপের ম্যাচ আয়োজনে সৌদি আরব ও স্প্যানিশ কর্তৃপক্ষটির তিন বছরের চুক্তি হয় ২০১৯ সালে। সেই চুক্তি অনুসারে ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সুপার কাপের ম্যাচ আয়োজন করার কথা সৌদির। সে সময় ফরম্যাটে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। তবে এই আয়োজনে সৌদির মূল উদ্দেশ্যই ছিল রিয়াল ও বার্সাকে মুখোমুখি করা। আয়োজনের প্রথম আসরেই সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে পারত বার্সা ও রিয়াল। কিন্তু সেমিফাইনালেই আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় বার্সা।এরপর বদলে যাওয়া ফরম্যাট অনুসারে হিসাব মিলে যায় গত মৌসুমে বার্সেলোনা কোপা দেল রে জিতলে এবং রিয়াল লা লিগার দ্বিতীয় স্থান পেলে। এর মধ্য দিয়ে স্বপ্নপূরণ হয়েছে সৌদি আরবেরও। প্রথমবারের মতো এল ক্ল্যাসিকোর দ্বৈরথ আয়োজন করবে তারা। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২ জানুয়ারি খেলবে রিয়াল ও বার্সা।বছরের প্রথম এই এল ক্ল্যাসিকো ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। বার্সা ও তাদের কোচ জাভি হার্নান্দেজের জন্য এটি দারুণ এক চ্যালেঞ্জের ম্যাচও বটে। সাম্প্রতিক সময়ে রিয়ালের বিপক্ষে ভালো করতে পারেনি কাতালান পরাশক্তিরা। | 12 |
ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার হওয়া যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনরুমের পাশের ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে লঞ্চে আগুন লাগে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী কেবিন বয় ইয়াসিন (১৯)। তিনি বলেন, "আগুন লাগার পর ডেকের যাত্রীরা তা নেভানোর চেষ্টা করেন। কেউ কেউ নদীতে লাফ দেন।" ইয়াসিন বলেন, "লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিনরুমের পাশেই ক্যান্টিন। সেখানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং তা দ্রুত ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে। সেখানে রাখা ১৩ ব্যারেল ডিজেল আগুন বাড়িয়ে দেয়। ইঞ্জিনরুম থেকে আগুন চলে যায় ডেকের দিকে।" আরও পড়ুন- বন্ধ শেবাচিমের বার্ন ইউনিট, দগ্ধদের চিকিৎসা চলছে সার্জারি ইউনিটে ডেকের জানালার পর্দায় আগুন লেগে পরে তা দোতলায় ছড়িয়ে পরে উল্লেখ করে কেবিন বয় বলেন, "সেখানে প্রথমে পারটেক্স বোর্ডের সিলিংয়ে আগুন লাগে। দোতলায় একটা চায়ের দোকান ছিল। ওই দোকানের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও তীব্র হয়। এভাবে পুরো লঞ্চটি আগুনে পুড়ে যায়।" আরও পড়ুন- ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনা তদন্তে কমিটি এর আগে ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে। লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় অনেক যাত্রী দগ্ধ হন। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। লঞ্চের এমন কোনো অংশ নেই যেখানে আগুন তার তাণ্ডব দেখায়নি। পুরো লঞ্চই পুড়ে ছাই। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। আরও পড়ুন-লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ ৮ জনকে আনা হচ্ছে ঢাকায়, ৬ চিকিৎসক যাচ্ছেন বরিশাল এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। | 6 |
বেসরকারি খাতকে করোনার কোনো টিকা সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম। আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। স্বাস্থ্যের ডিজি বলেন, 'সরকার বেসরকারি খাতকে টিকা না দিলেও তারা টিকা আমদানি করতে পারবে। সেক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দেবে।' গত ১০ ফেব্রুয়ারি করোনার টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনটি বিক্রি করার উদ্দেশ্যে সরকারের কাছে ১০ লাখ করোনার টিকা চেয়েছিল। টিকাদান কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার দাবি জানিয়েছিলেন সংগঠনটির নেতারা। তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, 'টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেন থামবে। শনিবার (১৩ নভেম্বর) কমলাপুর রেলস্টেশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নির্দশনা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ নির্দেশের ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় ব্রাহ্মণবাড়িয়ার রেলযাত্রীদের। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় থামার মধ্য দিয়ে ফের আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়। গত ২৬ মার্চ দুস্কৃতিকারিদের তাণ্ডবের পর থেকে ক্ষতিগ্রস্ত ব্রাক্ষণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি বন্ধ ছিল। কমলাপুর রেলস্টেশনে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ ও গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগনাল দিয়ে ট্রেনের যাত্রা শুরুর মাধ্যমে ব্রাক্ষনবাড়িয়া স্টেশনের ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম, টিকেট কাউন্টার, প্যানেল বোর্ড, সিগনালিং যন্ত্রপাতি, পয়েন্টের সিগন্যাল বক্স, লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। ওইদিনের ঘটনার পরের দিন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। প্রায় আটমাস পরে এটি আবার চালু হলো। তিনি বলেন, পূর্বে যেভাবে যাত্রাবিরতি ছিল আজ থেকে একইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। মন্ত্রী এ সময় বলেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায়না তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। প্রক্রিয়া চলমান আছে। এ সময় কমলপুর স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনের ২ নম্বর পাল্টফরমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আল আমিন, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত শোভন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মনির হোসেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতায় গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত ইসলামের কর্মী-সমর্থকরা। আন্দোলনের প্রথম দিনে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রেলওয়ে স্টেশনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ সিগন্যালিং সিস্টেম পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়। পরদিন ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকল ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে সীমাহীন দূর্ভোগে পড়েন এখানকার রেলযাত্রীরা। এর আগে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী ৭টি আন্ত:নগর, ৭টি মেইল ও লোকাল ট্রেন যাত্রাবিরতি করতো স্টেশনটিতে। এসব ট্রেনে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ২ হাজারের বেশী যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতেন। মাসে সরকারের রাজস্ব আয় হতো অর্ধ কোটি টাকা। | 6 |
বরিশাল বিভাগে শের-ই বাংলা মেডিকেলের একমাত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটটি প্রায় ২০ মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। ১৯ মাস ২৬ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকালে ওই ইউনিটে যোগদান করেছেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম। ইতিমধ্যে কাজও শুরু করেছেন তিনি। তবে ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও চিকিৎসক এবং দক্ষ জনবল দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৫ সালের ১২ মার্চ শের-ই বাংলা মেডিকেলের নিচ তলায় ১০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট চালু হয়। চাহিদা বেশি থাকায় কিছুদিনের মধ্যে ইউনিটটি ৩০ শয্যায় উন্নীত করা হয়। ওয়ার্ড পরিচালনার দায়িত্ব পান সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান। বছর খানেক পর ডা. হাবিবুর রহমান অবসরে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনকে বরিশাল শেবাচিমের বার্ন ইউনিটে পদায়ন করা হয়। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। পরে সিনিয়র কনসালটেন্ট ডা. একেএম আজাদ সজলকে শেবাচিমের বার্ন ইউনিটের দায়িত্ব দেয়া হয়। ২০২০ সালে ২৮ এপ্রিল নগরীর একটি বেসরকারী ক্লিনিকে ডা. একেএম আজাদ সজলের রহস্যজনক মৃত্যু হয়। একমাত্র চিকিৎসকের মৃত্যুতে চিকিৎসক শূন্যতার কারণে ওই বছরের ১৫ মে আনুষ্ঠানিকভাবে শেবাচিমের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট বন্ধ করে দেয়া হয়। এ অবস্থায় গতকাল বার্ন ইউনিটে স্থায়ীভাবে একজন বার্ন বিশেষজ্ঞ পদায়ন করা হয়। যোগদানের পর কাজও শুরু করেছেন তিনি। তবে দগ্ধ রোগীদের পূর্ণাঙ্গ সেবা পেতে আরও দক্ষ চিকিৎসকসহ জনবল দরকার বলে তিনি জানান। শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রার্থী হচ্ছেন অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। অনুষদভুক্ত নীল দলের শিক্ষকদের অভ্যন্তরীণ ভোটে তিনি বর্তমান ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে ১৯ ভোটে পরাজিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গত শনিবার আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের অভ্যন্তরীণ ভোটে সমানভাবে ৭২ ভোট পান সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম ও অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। ফলে দুইজনই নীল দলের পক্ষে ডিন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তাদের মধ্যে একজনকে বেছে নেওয়ার জন্য ফের ভোটের আয়োজন করা হয় মঙ্গলবার। এতে অধ্যাপক জিয়া রহমান ৮৯ এবং অধ্যাপক সাদেকা হালিম পেয়েছেন ৭০ ভোট। এ ফলের ওপর ভিত্তি করে বলা যায়, জিয়া নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। নীল দল আর সাদা দলের অংশগ্রহণের মাধ্যমে ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুই দলই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 1 |
সিনেমা হলে অথবা টিভির পর্দায় যে ছবিগুলি দর্শকরা দেখে থাকেন, তেমনই বেশ কিছু ছবিতে সত্যিই দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন ছবির কলাকুশলীরা। অবিশ্বাস্য মনে হলেও একথা সত্যি। বিশ্ব জুড়ে এমন অনেক ছবি আছে যেখানে ক্যামেরার সামনে সত্যিকারের যৌনতায় লিপ্ত হতে হয়েছে তাদের। আমাদের আজকের এই প্রতিবেদনে রইল তেমনই পাঁচটি ছবির নাম- ১। সংস ()- ২। লাভ ()- ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ফরাসি ছবিটি। যেখানে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। তার উপর ছবিটি ছিল থ্রি ডি। ফলে বড়পর্দায় রীতিমতো জীবন্ত হয়ে উঠেছিল সেসব দৃশ্য। যা উপভোগ করেছিলেন সিনেমাপ্রেমীরা। ৩। নিমফোম্যানিয়াক ()- এই ছবিতে আবার নগ্নতা ও যৌনতাকে তুলে ধরেছিলেন নায়িকার ডামি। নায়িকা নিজে মিলনের দৃশ্যে ছিলেন না। তাই সে সব দৃশ্যে তার শরীরকেই পর্দায় দেখানো হয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির এক-একটি দৃশ্য শরীরের উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল সিনেমাপ্রেমীদের। ৪। অ্যান্টিক্রাইস্ট ()- ভূতুড়ে এই ছবিতে যেমন ভয়ে গায়ে কাঁটা দেবে, ঠিক তেমনই এর যৌন দৃশ্য বাড়িয়ে তুলবে শরীরের উষ্ণতা। বিনোদনে ভরপুর এই ছবি ২০০৯ সালে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। ৫। ইন্টিমেসি ()- দুই অচেনা মানুষ যারা জড়িয়ে পড়েছিলেন শারীরিক সম্পর্কে। এই হল ছবির গল্প। আর শুধু ক্যামেরার সামনেই নয়, ছবির স্বার্থে অফ ক্যামেরাও একাধিকবার যৌনতায় লিপ্ত হন নায়ক-নায়িকা। ক্যামেরার সামনে নিজেদের অভিব্যক্তিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতেই নাকি এই প্রয়াস। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর | 2 |
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর বাস ও ট্রাক্টরের সংঘর্ষেদু্ইজন নিহতহয়েছেন। এসময় দুর্ঘটনাকবলিত ট্রাক্টরে আগুন ধরে গেলে দীর্ঘ সময় সেতুরউত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতু পশ্চিম গোলচত্বর থেকেকড্ডা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। রোববার ভোরে সেতুর১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরাহলেন-নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার রমজান আলীর ছেলে নজরুলইসলাম (৩৫) ও একই এলাকার মজনু শেখ (৩৩)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানারউপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, ভোরেবঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ অংশে ১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামীলেনে শ্যামলী পরিবহনের যাত্রিবাহী একটি বাস মাটিবাহী ট্রাক্টরকে পেছনথেকে ধাক্কা দেয়। এসময় ট্রাক্টরে আগুন ধরে যায়। ট্রাক্টরের পেছনে থাকাসাত যাত্রী গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলেপৌঁছে আহতদের উদ্ধার ও ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের সিরাজগঞ্জ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ আহত মজনু ও নজরুল ইসলাম নামেরদুই আরোহীকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুতে যানচলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্তপ্রায় পাঁচ কিলোমিটারব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর পর্যন্তভোগান্তিতে পড়েন উত্তরাঞ্চলগামী শত শত যাত্রী। বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর বাসের ধাক্কায়ট্রাক্টরে আগুন লেগে দুইজন নিহত হন। দুর্ঘটনার পর পরই সেতু ও মহাসড়কে যানজটসৃষ্টি হয়। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমে। ঢাকাগামী লেনে দুপুরেওযানবাহনের চাপ রয়েছে। | 6 |
রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষ ছাড়ে ভর্তি মেলা শুরু হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে। এ সময়ে শিক্ষার্থীরা ভর্তি ফি'র ৬৫ শতাংশ ছাড়ে ফল সেমিস্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া সিটি ক্যাম্পাসের ভর্তিতে সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ এবং স্থায়ী ক্যাম্পাসে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপ পাবেন। সিএসই (ইভিনিং) ও ইইই (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ৫ শতাংশ স্কলারশিপ। পাশাপাশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।গ্রিন ইউনিভার্সিটির প্রোগ্রামসমূহের মধ্যে রয়েছে-সিএসই (আইইবি অ্যাক্রেডিটেড), ইইই (আইইবি অ্যাক্রেডিটেড), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান ইংরেজি এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক মুক্তিযোদ্ধার সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল ও করপোরেট ও গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়। অন্যদিকে পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে ভর্তি হলে রয়েছে সর্বনিম্ন ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ।গ্রিন ইউনিভার্সিটির যাত্রা ২০০৩ সালে। ২০১১ সালে ইউএস-বাংলা গ্রুপ দায়িত্ব নেওয়ার পর বৃহৎ আকারে এর পরিবর্তন আসে। ১৬ বছর আগে স্বল্প পরিসরে যে বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছিল সময়ের সঙ্গে তা এখন দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হয়েছে। ঢাকার সন্নিকটে পূর্বাচল আমেরিকান সিটির নান্দনিক পরিবেশে গড়ে তোলা হয়েছে স্থায়ী ক্যাম্পাস। আইসিসি মানদণ্ডে নির্মিত যার সুবিশাল মাঠ সহজেই সবার নজর কাড়ছে। রয়েছে হোস্টেল, ইনডোর গেমসসহ অন্যান্য সুযোগ-সুবিধা। অভিজ্ঞ শিক্ষক, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কর্তৃক অ্যাক্রেডিটেশন। বিশ্ববিদ্যালয়ের সাইন্স অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (প্রক্রিয়াধীন) এই স্বীকৃতি পেয়েছে।ভর্তির জন্য শিক্ষার্থীদের গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিটি ক্যাম্পাস ২২০ /ডি বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২০৭ এবং পূর্বাচলে সিটি ক্যাম্পাসে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ০১৭৫৭০৭৪৩০১, ০১৭৫৭০৭৪৩০২, ০১৭৫৭০৭৪৩০৩,০১৭৫৭০৭৪৩০৪, ০১৭১৩২৮৯২১৭,০১৭৬৪ ১৯৩৩৯৬ নম্বরে অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটে (...) যোগাযোগ করতে বলা হয়েছে। | 1 |
পটিয়া উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন প্রকাশ পিচ্চি লিটন ওরফে ছোট লিটন দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। লিটন বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম বলেন, তারা উপজেলার ধলঘাট এলাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে জরিনার গার্মেন্টেসের সামনে মানুষের দৌড়াদৌড়ি দেখে থামেন। পরে তারা দেখতে পান যুবলীগ নেতা লিটন গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পরে রয়েছেন। সেখান থেকে লিটনকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তানভীর জানান, আমরা লিটন ভাইসহ মোস্তফা গ্রুপের গেইটের সামনে দাঁড়ানো অবস্থায় একটি সিএনজি অটোরিকশা যোগে দুই থেকে তিন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কালুরঘাট সড়কের পটিয়া বোয়ালখালী খালের বালি মহালের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা যুবলীগ নেতার মোজাম্মেল হক লিটনের সাথে হাবিলা সদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আহমদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। হাবিলাস দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আহমদ জানান, আমাদের বালু মহালে লিটন জোর করে দখল নেয়ার চেষ্ঠা করেছিল। এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্ঠি হয়েছে। তবে আজকের ঘটনার সম্পর্কে আমি কছিু জানি না। | 6 |
নারায়ণগঞ্জের মদনপুরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীতে অবস্থিত জাহিন গার্মেন্টসে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দর ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার সোনারগাঁও রোডের এ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ ফায়ার স্টেশনের ডিউটিম্যান মো. আকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এর আগে তিনি বলেছিলেন, সোনারগাঁ থেকে ৩ টি, ডেমরা থেকে ২ টি, আদমজী থেকে ২ টি, নারায়ণগঞ্জ সদর থেকে ১ টি, বন্দর থেকে ১ টি, গজারিয়া থেকে ১ টি, ঢাকা থেকে ৩ টিসহ ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আকরাম হোসেন বলেন, শুক্রবার হওয়ায় পোশাক কারখানাটিতে ছুটি ছিল। এ জন্য ভেতরে কোনো গার্মেন্টস কর্মী আটকা পড়েনি। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ৪টা ৩০ মিনিটের দিকে জাহিন গার্মেন্টসে লাগার সংবাদ সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ১৫ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট পৌঁছায়। এরপর একে একে আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেসের দায়িত্বে থাকা কনস্টেবল মো. নাদির বলেন, ৪টা ৫০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এর আগে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। | 6 |
স্ত্রী প্রবাসে থাকার সুযোগে শ্যালিকার সঙ্গে গড়ে ওঠে অনৈতিক সম্পর্ক। তবে এতেই থেমে থাকেননি দুলাভাই সুহাগ মিয়া (৩০)। এক পর্যায়ে ভাগনির (স্ত্রীর বড় বোনের মেয়ে) সঙ্গেও অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। বিষয়টি শ্যালিকা জেনে বাধা দিলে দু'জনের মধ্যে কথা টাকাকাটি হয়। এক পর্যায়ে শ্যালিকাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন সুহাগ। তবে শেষ রক্ষা হয়নি, শ্বশুরের হত্যা মামলায় আটক হয়ে কারাগারে যেত হয়েছে তাকে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুহাগ। তিনি হবিগঞ্জ শহরের যশেরআব্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে। পুলিশ জানায় সুহাগ আদালতকে জানিয়েছেন, ১০ বছর আগে চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুর ছাতিরের মেয়ে ছিতারাকে বিয়ে করেন সুহাগ। বিয়ের পর সুহাগ তার শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার। বছরখানেক আগে জীবিকার তাগিদে স্ত্রী ছিতারা সৌদি আরব চলে যান। এ সময় সুহাগের অবুঝ শিশুকে দেখাশোনা করতেন শ্যালিকা জুনেরা খাতুন (১৯)। সেই সুবাধে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুহাগের। সম্পর্কের কারণে জুনেরার একাধিক বিয়েও ভেঙে দেন সুহাগ। এদিকে, সুহাগের স্ত্রীর বড় বোনকে বিয়ে দেয়া হয়েছে পাশের গ্রামে। তার ১৬ বছর বয়সী মেয়ে প্রতিদিন নানার বাড়িতে অসুস্থ নানীর কাছে ঘুমাতে আসে। সেই সুবাধে তার সঙ্গেও অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন সুহাগ। বিষয়টি জেনে যান জুনেরা। এ নিয়ে বাধা দিলে সুহাগ ও জুনেরার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেরা সবকিছু ফাঁস করে দেয়ার হুমকি দিলে গত মঙ্গলবার রাতে সুহাগ গলায় ওড়না পেঁচিয়ে জুনেরাকে হত্যা করেন। পরে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং তড়িগড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন। কিন্তু বিষয়টি বুঝতে পারেন সুহাগের শ্বশুর বাড়ির লোকজন। তারা চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায় গত বুধবার রাতে সুহাগকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়েরকরেন শ্বশুর আব্দুল ছাতির। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সুহাগকে আটক করে। বৃহস্পতিবার বিকেলে সুহাগকে আদালতে হাজির করলে তিনি ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম বলেন, 'সুহাগ হত্যার দায় স্বীকারকরে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।' | 6 |
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি রামদা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ। গত ১৩ মার্চ দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মহড়া করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ জানান, তাদের গত রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনাক্তের জন্য দেরি হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্র আইনে মামলায় তাদের কারাগারে পাঠানো হবে। এদিকে, গত ১৭ মার্চ রাতে ও ১৮ মার্চ অভিযানে এ ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। বিডি প্রতিদিন/এমআই | 6 |
রাজধানীর পূর্ব আশকোনার ৫০ সূর্য ভিলার 'জঙ্গি আস্তানায়' আত্মঘাতী বোমায় নিহত নারীর নাম শাকিরা। তার স্বামী মারা যাওয়ার পর জেএমবির সদস্য রাশেদুর রহমান ওরফে সুমনের সঙ্গে তার বিয়ে হয়। সুমনও কিছুদিন আগে গ্রেফতার হয়ে জেলে রয়েছে। এখন তার আর কোনও আশ্রয় থাকবে না বলেই সে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয়। শাকিরার বাড়ি ভোলায়।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
একই সংবাদ সম্মেলনে মিরপুর এলাকা থেকে জেএমবির সন্দেহভাজন পাঁচ সদস্যকে আটকের তথ্যও জানান মনিরুল।
তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাদের আটক করে। গ্রেফতাকৃতরা হলেন- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেল।
মনিরুল ইসলাম বলেন, পুরাতন জেএমবির এই সদস্যদের কাছ থেকে ৩০ কেজি বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নেতা রিয়াজ।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুরাতন জেএমবির রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা জিয়া, হায়দার এবং শহীদুল্লাহর নির্দেশে তারা থার্টি ফার্স্ট নাইটে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। | 6 |
রাজশাহীতে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। গতকাল বিকেল চারটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এসআই ইফতেখার আল-আমিন নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এসআই ইফতেখার আল-আমিনের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে আটক করা হয়েছে।রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার বিশেষ অঙ্গ দুই ভাগ করে দেওয়া হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। | 6 |
উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শাহজালাল বিমান বন্দর থেকে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে সঙ্গে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেন তিনি।সাদের স্ত্রী মাহিমা এরশাদও তাঁদের সঙ্গে গেছেন বলে জানা গেছে।ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাদ এরশাদ জানান, থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদের চিকিৎসা করানো হবে। রওশন আগের চেয়ে এখন ভালো আছেন বলে তিনি জানান।ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে। বেশ কিছুদিন আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এতদিন সেটা সম্ভব হয়নি।জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার সালোয়ার জালালী বলেন, বেশ কিছুদিন আগে থেকেই চিকিৎসকেরা রওশন এরশাদকে দেশের বাইরে নিতে বলছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, বাইরে নেওয়ার মত অবস্থা ছিল না। তবে কয়েক দিন ধরে তাঁর শরীর আগের চেয়ে তুলনামূলকভাবে ভালো। তিনি এখন কথাও বলতে পারছেন। যে কারণে চিকিৎসকেরা তাঁকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন।রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে সিএমএইচ থেকে শাহজালাল বিমান বন্দরে নেওয়া হয় রওশন এরশাদকে। এ সময় তিনি তাঁর ছেলে সাদ এরশাদের সঙ্গে কথা বলেন, তাঁর হাত ধরেন। সাদ এরশাদ ও তাঁর স্ত্রীও রওশনের সঙ্গে ব্যাংকক গেছেন বলে জানান মামুন। | 9 |
চলতি একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এটি এ বছরের দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন শহীদুজ্জামান সরকার, শামসুল হক, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ ও শিরীন আহমেদ। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাঁদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ, সাবেক সংসদ সদস্য মো. আকুল হাসেম, কাজী রোজী, সৈয়দ মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এ ছাড়া বিরোধীদলীয় প্রধান হুইপ মসিউর রহমানের স্ত্রী রাকিবা নাসরিন, হুইপ আবু সাঈদ আল মাহমুদের বাবা মো. শরীফ উদ্দিন মণ্ডল, সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজের বড় ভাই এ এফ এম ফজলে রাব্বি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের চাচা মো. গোলাম কবির তালুকদার, সংসদ সদস্য আদিবা আনজুমের বাবা আবদুস সালেহ, ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী এবং সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে মারা যাওয়া ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উত্থাপনের পর এক মিনিট নীরবতা পালন ও মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। | 6 |
জাতীয় পার্টির ( জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী রওশন এরশাদ ছাড়াই পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। সম্মেলনে রওশন এরশাতকে প্রধান পৃষ্ঠপোষক, জিএম কাদেরকে চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গাকেমহাসচিব ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনে সর্বসম্মতভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। বলা হয়েছে,দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টিতে সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত করা হয়। তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এ পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন, তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবেন না, বিলুপ্ত হয়ে যাবে। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
শঙ্কার মধ্যে পার্বত্য চট্টগ্রামে সপ্তম ধাপে বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। গতকাল শনিবার মধ্যরাত থেকে এসব ইউপিতে নির্বাচনী প্রচার শেষ হয়েছে।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮ ইউপির ৭৭টি ভোটকেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ২টি ইউপির ৭টি কেন্দ্রে সড়ক যোগাযোগ না থাকায় হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। শঙ্কার মধ্যেই জুরাছড়িতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ভোটাররা। পানছড়িতে ৫ ইউপিতে ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাঘাইছড়ি: উপজেলার ৮ ইউপির ৭৭টি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে। এর সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলা নির্বাচনী কর্মকর্তা চৈতালী চাকমা বিষয়টি নিশ্চিত করেন।এদিকে সাজেক ইউপির নিউলংকর, সিয়ালদাহ, বেটলিং, লক্ষ্মীছড়ি, তুইসুই এবং বাঘাইছড়ি ইউপির দোসর, ভূইয়াছড়া কেন্দ্রে সড়ক যোগাযোগ না থাকায় হেলিকপ্টার ব্যবহারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠান হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে বিমানবাহিনীর ৪টি হেলিকপ্টারে ভোটের সরঞ্জামসহ কর্মকর্তাদের পাঠানো প্রক্রিয়া শুরু হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, 'ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের একটি ইউনিট কাজ করবে। এ ছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।'জুরাছড়ি: উপজেলার জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপিতে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজের পাশাপাশি শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। একইভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জুরাছড়ি ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিন্টু চাকমা।জুরাছড়ি ইউপিতে ভোটার ৬ হাজার ৪৩৯ জন এবং বনযোগীছড়া ইউপিতে ভোটার ৪ হাজার ৩৬০ জন। ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলোতে জুরাছড়িতে আঞ্চলিক সংগঠনের সমর্থনের ওপর চেয়ারম্যান পদে জয়-পরাজয় নিশ্চিত হয়েছে। উপজেলায় জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) প্রকাশ্যে কোনো কার্যক্রম না থাকলেও গোপনে নিবিড়ভাবে সাংগঠনিক কার্যক্রম চলছে। দলটি জুরাছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে ইমন চাকমা ও বনযোগীছড়া ইউপিতে কামিনী রঞ্জন চাকমাকে সমর্থন দিয়েছে বলে জানা গেছে। এদিকে বিদ্রোহ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জুরাছড়ি ইউপিতে ক্যানন চাকমা ও বনযোগীছড়া ইউপিতে সন্তোষ বিকাশ চাকমা। যদিও বিগত সময়ে জেএসএসের (মূল দল) সমর্থন নিয়ে চেয়ারম্যান হয়েছেন।বনযোগীছড়া ইউপিকে চেয়ারম্যান প্রার্থী চারজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত উজ্জ্বল কুমার চাকমা ছাড়াও বিদ্রোহ প্রার্থী সুরেশ কান্তি চাকমা, জেএসএসের সমর্থিত কামিনী রঞ্জন চাকমা, স্বতন্ত্র প্রার্থী সন্তোষ বিকাশ চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে জুরাছড়ি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী চারজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মিন্টু চাকমা ছাড়াও জাপানি বিজয় দেওয়ান, ক্যানন চাকমা ও ইমন চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।মিন্টু চাকমা বলেন, 'একটি চক্র আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্নভাবে মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। তাদের অপচেষ্টায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সভা করা সম্ভব হয়নি।'ইউএনও জিতেন্দ্র কুমার নাথ জানিয়েছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ গোলযোগের সৃষ্টি করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।লংগদু: লংগদু উপজেলার ৭টি ইউপির ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৬টি ইউপিতে বিদ্রোহী প্রার্থীর মধ্যে ২ জন জেলা আওয়ামী লীগের মধ্যস্থতায় ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে ৪ জন ভোটের মাঠে এখনো শক্ত অবস্থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নৌকার প্রার্থীর জয়ের জন্য জেলা আওয়ামী লীগের ২-৩টি দল উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, 'নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে করণীয় সব সম্পন্ন করা হয়েছে। কেউ নির্বাচনী গুজবে কান দেবেন না। কোনো রকম অনিয়ম-দুর্নীতি হওয়ার কারণ নাই।'পানছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে ৫ ইউপিতে ৪৬টি কেন্দ্রের ১৬৭টি কক্ষে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে উপজেলা নির্বাচন কার্যালয়। এই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩, সাধারণ সদস্য পদে ১৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে লোগাং ও চেঙ্গী ইউপিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পানছড়ি, লতিবান ও উল্টাছড়ি ইউপিতে উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।গতকাল দুপুরে নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা জানান, জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রেখে প্রতিটি কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জামাদি গোছানোর কাজ প্রায় শেষের পথে। আগামীকাল (রোববার) প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ নিরাপত্তা বাহিনীর কাছে এসব বুঝিয়ে দেওয়া হবে। | 6 |
করোনার সংক্রমণ রোধে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে। রোববার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। তবে দেশটিতে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম; তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। প্রথম দফা সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। আবার নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা গত ২৩ মে শেষ হয়। এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই চুতর্থ দফায় আবারও এর মেয়াদ বাড়ানো হলো ৩০ জুন পর্যন্ত সময়সীমা। তবে করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
| 6 |
এবার করোনা (কোভিড-১৯) মহামারিতে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে গত ২৯ মার্চ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, 'প্রথম দিকে মানুষ বাইরে কম বের হত। তখন আমরা দেখেছি, যারা বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তাদের মধ্যে সংক্রমণের হার বেশি। বিশেষ করে ইয়াংরা এখন অনেক বেশি বের হয়। এ কারণে তাদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। আরও পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু এই তরুণদের মাঝে করোনা শনাক্তের হার বেড়ে যাওয়াকে উদ্বেগজনক লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা। কারণ, স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তরুণরাই বয়স্ক ও শারীরিকভাবে দুর্বলদের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য বেশি দায়ী। আর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই কিন্তু বয়স্ক। ফলে এখন সংক্রমণে মৃত্যুর হার বেড়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৬৮ দশমিক ৮ শতাংশের বয়স ১৯ থেকে ৪৮ বছর। তাদের মধ্যে শতকরা ২৭ শতাংশের বয়স ৪৯ এর বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তরুণদের মধ্যে শনাক্তের হার শতকরা ৬০ শতাংশেরও বেশি। গত বছর এপ্রিলে করোনা আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশেরও কম ছিলেন তরুণরা। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে শতকরা ৮০ দশমিক ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি ছিল। শারীরিকভাবে দুর্বল ও বয়স্করা ঝুঁকিতে আইইডিসিআর'র এক কর্মকর্তা বলেন, বয়স্করা সাধারণত ঘর থেকে খুব একটা বের হন না। বাইরে বেশি বের হওয়ার কারণে তরুণরা করোনায় আক্রান্ত হচ্ছেন এবং তারা তাদের পরিবারের শারীরিকভাবে দুর্বল ও বয়স্ক সদস্যদেরকে ঝুঁকিতে ফেলছেন। আইইডিসিআর পরিচালক তাহমিনা শিরিন গণমাধ্যমে বলেছেন, 'নিজেদের বাড়ি হচ্ছে এই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। কারণ, বাড়িতে আমরা স্বাস্থ্যবিধি মানি না। স্বাস্থ্যবিধি মেনে না চলা তরুণরা ভাইরাসে সংক্রমিত হয়ে পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যে তা ছড়িয়ে দেয়।' ৪০ বছরের কম বয়সীদের এখনো টিকা দেওয়া হয়নি বলে তারা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানান তিনি। এটাও করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার পেছনে একটি কারণ হতে পারে বলে তিনি মনে করছেন। তাহমিনা শিরিন বলেন, 'আমরা যদি তরুণদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আনতে না পারি, তাহলে বয়স্কদের মৃত্যুর হার কমানো যাবে না।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধামরাই এর রেহানা বেগম (৩৯) বিনা মূল্যে (যার বাজার দর এক লাখ ২৫ হাজার টাকা) পেসমেকার পেয়েছে এবং পটুয়াখালীর মো. মাহবুব (৩৮) বিনামূল্যে রিংস্টেন্ট (যার দাম ৭২ হাজার টাকা) পেয়ে আনন্দ ও আবেগে অনেকটা আত্নহারা। আশ্রুশিক্ত নয়নে রেহানা বেগম ভোরের কাগজকে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ আমি বিনামূল্যে পেসমেকার পেয়েছি। অভাবের সংসারে যেখানে দু-বেলা দুমুঠো ভাত পেটে যায়না সেখানে আমি আজ পেসমেকার পেয়েছি। আমি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও হাসপাতালের পরিচালকের দীর্ঘায়ু কামনা করছি। এদিকে পটুয়াখালী থেকে আসা মাহবুব বলেন, মোর জীবনে মুই যতদিন বাইচ্চ্যা আছি মোগো পিরধানমন্ত্রীর লাইগ্যা প্যারাণ খুইল্যা মুই দোয়া হরমু। আজ রবিবার (১৫ আগস্ট) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহিঃবিভাগে প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এর পাশাপাশি এ দিবসটিকে ঘিরে ১০৩ জন রোগীকে বিনামূল্যে ইকো পরীক্ষা, মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকল রোগীকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। হাসপাতালের পরিচালক দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাক ডা. মীর জামাল উদ্দীন ভোরের কাগজকে বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে যে নির্দেশনা দিয়েছেন আমরা তারই ধারাবাহিকতা অব্যহত রেখে কাজ করছি। যাতে হাসপাতালে এসে কেউ যেন বিনা চিকিৎসায় ফেরত না যায়। অপর এক প্রশ্নের জবাবে ভোরের কাগজকে তিনি বলেন, আমি আজ নিজহাতে বিনামূল্যে রিংস্টেন্ট করেছি বলে নিজের কাছে অনেক ভালো লাগছে। আমরা এই করোনা অতিমারীতেও জীবন বাজি রেখে সবাই একসাথে কাঁধেকাধ মিলিয়ে রোগীদের সাধ্যমতো সেবা নিশ্চিত করছি বলে জানান এই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ। | 6 |
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার মোট ৮৮টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রোববার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে এই দাবি করা হয়। এছাড়া বেশ কয়েকজন রুশ পাইলটকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। একইসাথে মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : বিবিসি | 3 |
চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন তার ভাই আলিহীম মাসুদ। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামির করা হয়। প্রধান আসামি করা হয় এক কিশোরকে (১৭)।গ্রেপ্তার করা যুবকের নাম সুমন ওরফে রগকাটা সুমন (২৮)। তাঁর বাড়ি শহরের ফার্ম পাড়া এলাকায়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।গত রোববার সহপাঠীদের সঙ্গে স্কুলের বিদায় অনুষ্ঠানে গিয়েছিল তপু। পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালেই তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।তপুর সহপাঠীরা জানায়, রোববার সকাল থেকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে অংশ নেয় ওই স্কুলের ছাত্র তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর বিরোধ ছিল। এর জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার করা সুমন ওরফে রগকাটা সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। | 6 |
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় দেশটির সেনাবহিনীর প্রধ্ন ও তিন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। দেশটির রাখাইন রাজ্যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কথা জানান। দেশটির সেনাপ্রধান ও তিন শীর্ষ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। বিবৃতিতে মাইক পম্পেও বলেন, দুই বছর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংস আচরণ করেছে মিয়ানমার-এমন প্রমাণ পাওয়ার পরই সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি তিন শীর্ষ কর্মকর্তা হলেন-সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ সো উইন, ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ব্রিগেডিয়ার জেনারেল আং আং। এই চারজনের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্র যেতে পারবেন না। এদিকে মিয়ানমারের সেনাপ্রধান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ বিষয়ে তাদের তদন্ত এখনও চলছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রই প্রথম মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে পদক্ষেপ নিল। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বিগ্ন যে মিয়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। আগে থেকে উপস্থিত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ লাখে। | 3 |
নতুন কোচ অস্কার ব্রুজোনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এলিটা কিংসলে। ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সাফের দলে ডাক পাওয়ায় অনেকটা কেটে গেল সেই সংশয়ের মেঘ।সাফের কোচ হিসেবে আজ অস্কার ব্রুজোনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।জাতীয় দলের দায়িত্ব প্রথমবারের মতো পেয়ে খুব বেশি চমক রাখেননি অস্কার। দলে নতুন মুখ কেবল এলিটা। দলে ফিরেছেন আবাহনীর উইঙ্গার জুয়েল রানা ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সাফকে সামনে রেখে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ, এমনটাই জানালেন অস্কার।সাফের বাংলাদেশ দলগোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল ইসলাম সোহেল, আশরাফুল ইসলাম রানারক্ষণ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফী, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মোহাম্মদ আতিকুজ্জামান, মেহেদী হাসান, হৃদয়মাঝমাঠ: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মানিক হোসেন মোল্লাআক্রমণ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, এলিটা কিংসলে, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজা | 12 |
দক্ষিণ আফ্রিকার ৯টি দেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে হলে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। এই নিয়ম অস্ট্রেলিয়ার নাগরিক ও তাঁদের অপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজ শনিবার অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এ ঘোষণা দিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'অস্ট্রেলিয়ার নাগরিক নন বা তাঁদের ওপর নির্ভরশীল নন এমন যাঁরা আফ্রিকার দেশগুলিতে আছেন তাঁরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকায় করোনার একটি নতুন ধরনের খোঁজ মেলায় ও ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, করোনার নতুন ধরনকে বি.১.১.৫২৯ বলা হচ্ছে। এই ধরনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার নতুন এই ধরন এরই মধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। নতুন এই ধরনে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে এ পর্যন্ত ৬০ জন শনাক্ত হয়েছেন।এ ভাইরাস প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভিয়েরা বলেছেন, 'করোনার এই ধরন আমাদের অবাক করেছে। বিবর্তনের হিসাবে এবং পরবর্তী মিউটেশনের হিসাব করলে এটি কয়েক ধাপ লাফ দিয়েছে।' | 3 |
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সৃষ্ট সহিংসতাও অংশ নিয়েছিলেন তিনি। আজ শনিবার কুমিল্লা জেলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন ইকবাল।পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে হনুমান মূর্তি থেকে গদা নিয়ে যান তিনি। কিছুক্ষণ সঙ্গে রাখার পর তা পুকুরে ফেলে দেন। পরদিন সকালে ওই মণ্ডপের আশে পাশেই ছিলেন তিনি। এরপর সৃষ্ট সহিংসতায় তিনি অংশ নেন। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে নগরীর কান্দিরপাড় থেকে শাসনগাছায় যান। সেখান থেকে রেল স্টেশন। ট্রেনে করে পৌঁছান চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে হেঁটে ও গাড়িতে করে ভেঙে ভেঙে পৌঁছে যান কক্সবাজার।আজ অধিকতর তদন্তের জন্য কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবালসহ চারজনকে তোলা হয়। তাঁদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপা এ আদেশ দেন।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আদালতে আনা হয়।কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, ইকবাল হোসেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা ইকরাম, দারোগা বাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ন কবীর।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, ধর্মীয় অবমাননার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ইকবাল কোরআন রাখার এবং গদা সরানোর কথা স্বীকার করেছেন। কিন্তু কেন বা কার নির্দেশে তিনি এই কাজ করেছেন, সে ব্যাপারে কিছু জানাননি। এ বিষয়ে আমরা অধিকতর তদন্ত করব। এর পেছনে কারা জড়িত, কে তাঁকে রাখতে বলেছে, এর পেছনে অনেক কিছু আছে। আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজছি। এ জন্য সময় লাগবে। আমাদের সময় দেন।এম তানভীর আরও বলেন, অধিকতর তদন্তে আমরা সময় চেয়েছি, আদালত আমাদের সময় দিয়েছে। ধর্ম অবমাননার মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কিছু উঠে আসলে আমরা তাদের গ্রেপ্তার দেখাব।মণ্ডপে কোরআন রেখে গদা নেওয়ার কথা স্বীকার করেছেন ইকবাল৭ দিনের রিমান্ডে ইকবাল | 6 |
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের জন্য বাংলাদেশের তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডিপিএলে অতিমানবীয় পারফরম্যান্স দেখানো এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে এনামুল হক সুযোগ পাবেন, আগেই জানিয়েছিল বিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে সেখানে তার সঙ্গী দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। হজ করার জন্য কোনো দলেই নেই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে আর নেই কেবল মাহমুদুল হাসান জয়। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন এই তরুণ ব্যাটসম্যান। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে দেশে ফেরা গতিময় পেসার তাসকিন আহমেদ আছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে। বাদ পড়েছেন বাজে সময় কাটানো বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
আঙুলের চোটে আপাতত মাঠের বাইরে থাকলেও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। ৭ ফিফটিতে ৭ গড়ে ৬৫৮ রান করে তিনি ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অফ স্পিনে ৩২.৬২ গড়ে নেন ১৬ উইকেট। সেরা ৪/৪০। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়েতে সবশেষ ওয়ানডে খেলেন মোসাদ্দেক। পরের মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন সবশেষ টি-টোয়েন্টি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে চোট পাওয়ার পর দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন তিনি। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২৬.৮৬ গড়ে তিনি মেম ২২ উইকেট, স্থানীয় পেসারদের মধ্যে যা সবচেয়ে বেশি। আবাহনীর হয়ে ব্যাট হাতেও ভালো করেন। শেষর দিকে প্রায়ই মেটান দ্রুত রান তোলার দাবি। ১১ ইনিংসে ১১২.৫০ স্ট্রাইক রেট ও ৬৭.৫০ গড়ে করেন ২৭০ রান। শ্রীলঙ্কা সিরিজ শেষ করে কিছু দিন বিশ্রামের পরপরই আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। একনজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াড- টেস্ট- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। ওয়ানডে- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়। টি-টোয়েন্টি- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 12 |
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কল্যাণে গত ২০ বছরে খাদ্য উৎপাদন বিস্ময়করভাবে বেড়েছে। কিন্তু সারা বিশ্বে এর সুষম বণ্টন হচ্ছে না। ফলে গরিব দেশগুলোয় সীমাহীন খাদ্য সংকট চলছে। গত এক দশকে বিশ্বের ৯১টি দেশের দুই বছরের কম বয়সী মাত্র এক-তৃতীয়াংশ শিশু পর্যাপ্ত খেতে পেয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। অর্থাৎ এ সব দেশের দুই-তৃতীয়াংশ শিশু অপুষ্টিতে ভুগছে।ইউনিসেফের গতকাল বুধবারের প্রতিবেদন মতে, দৈনিক যে পরিমাণ ন্যূনতম খাবার খাওয়া দরকার উন্নয়নশীল দেশগুলোর ৬-২৩ মাস বয়সী অর্ধেক শিশু তা খেতে পায় না। তা ছাড়া এ বয়সী শিশুদের যে রকম বৈচিত্র্যময় খাবার প্রয়োজন, তা খেতে পায় না অর্ধের বেশি শিশু। জলবায়ু সংকট, স্থানীয় বা আঞ্চলিক সংঘর্ষের পাশাপাশি করোনার কারণে এ সমস্যা আরও বেড়েছে।সংস্থাটির বিশ্লেষণ, বিশ্বে ১ কোটি ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। পুষ্টিহীনতার শিকার শিশুরা প্রাথমিক শিক্ষার বাইরে থেকে যাবে, নানা ধরনের রোগে ভুগবে, যা দীর্ঘ মেয়াদে সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। তাই যুক্তরাজ্যসহ উন্নত বিশ্বকে খাতটিতে বরাদ্দ বাড়াতে আহ্বান জানানো হয়েছে।আগামী ৫ বছরে ৫ কোটি শিশুর জন্য পর্যাপ্ত খাদ্যের জোগান দিতে দরকার ৬০ কোটি পাউন্ড। এ জন্য ইউনিসেফের তহবিলে যুক্তরাজ্যকে বরাদ্দ বাড়াতে আহ্বান জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ নীতি নির্ধারক জেনি ভন। প্রসঙ্গত, ইউনিসেফের অন্যতম বড় দাতা দেশ যুক্তরাজ্য। চলতি বছরের মে মাসে দেশটি এ বাবদ বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ২০১৯ সালের তুলনায় চলতি বছর সংস্থাটির তহবিল ১০ কোটি ডলার কমতে পারে বলে জানিয়েছে দেশটির দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। | 4 |
শ্রমিক ধর্মঘটের নামে সাধারণ মানুষেকে হয়রানি করার প্রতিবাদে মুখে কালো মবিল মেখে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে তারা এ প্রতিবাদ জানান। এ সময় শ্রমিক আন্দোলনে নারী নির্যাতন, শিশুহত্যা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদও জানান আন্দোলনকারীরা। মানবন্ধনে তিনটি দাবি উপস্থাপন করা হয়। এগুলো হল- ১. শিক্ষার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা ২. আন্দোলনের নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করা এবং ৩. অ্যাম্বুলেন্সসহ অন্যান্য রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেয়া। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা চাইলে একজন নারীকে লাঞ্ছনা করতে পারে না। রোববার আমরা যে ধরনের দৃশ্য দেখতে পেয়েছি, তা খুবই নৃশংস। আমরা মনে করি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা আন্দোলন করতে পারে। কিন্তু তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। এ ধরনের নির্যাতনের নিন্দা জানান তারা। শিক্ষার্থীরা বলেন, পুরো পরিবহন সেক্টরকে নিয়ন্ত্রণ করছেন শাহজাহান খান। এখানে শ্রমিকদের সাধারণ মানুষের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকদের মাফিয়া শ্রেণি নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, একজন শ্রমিকনেতা (শাজাহান খান) আন্দোলনের ডাক দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন আন্দোলন সম্পর্কে কিছু জানেন না। তিনি একদিকে শ্রমিক নেতা অন্যদিকে মন্ত্রীর দায়িত্বেও আছেন। যখন সংসদে আইনটি পাশ হয়েছে, তখন তিনি এটিকে সমর্থনও করেছেন। আবার তিনিই কেন আন্দোলনের ডাক দিয়েছেন? আন্দোলনের নামে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এটা কোন আন্দোলনের আচরণ হতে পারে না। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে যেতে পারছে না। পুরো দেশটা এখন অচলাবস্থায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল করিম বলেন, সংবিধান যেকোনো রাষ্ট্রের নাগরিকদের আন্দোলন করার অধিকার দিয়েছে। এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আন্দোলনের নামে কোন নাগরিকের পথ অবরোধ করার অধিকার সংবিধানে দেয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এসব অরাজকতা মেনে নিতে পারি না। মানববন্ধনে শিক্ষার্থীরা 'ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কেন?', 'আলকাতরা সন্ত্রাস নিপাত যাক', 'দেশের বুকে চুনকালি শ্রমিক নেতার নেই বুলি', 'স্কুল ড্রেসে কালি কেন?, 'কালি নাকি কলঙ্ক?' ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। | 6 |
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, ৩১ মার্চের পর বিআরটিসির রং চটা, সিট ছেঁড়া, লক্কড়-ঝক্কড় কোনো গাড়ি চলবে না। এমন গাড়ি রাস্তায় চলতে দেখা গেলে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার দুপুরে রংপুর নগরীর তাজহাটে নবনির্মিত বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, বিআরটিসির শতকরা ৮০ ভাগ গাড়ি মেরামত করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ আমি নিজেও গাড়িতে উঠে পরিদর্শন করি। আমরা বিআরটিসিকে পরিবহন খাতের আইকন হিসেবে তৈরি করতে চাই। তিনি আরও বলেন, শুধু বাসেরই নয়, বিআরটিসির সঙ্গে জড়িত সবার উন্নয়ন করা হচ্ছে। ইতোমধ্যে গাড়ির চালকদের আলাদা পোশাক, আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমরা বিআরটিসির মাধ্যমে ৩ লাখ দক্ষ চালক তৈরি করব। এতে করে সড়ক দুর্ঘটনা অনেক হ্রাস পাবে। এ ছাড়া গাড়ি চালাচ্ছেন কিন্তু লাইসেন্স নেই, এমন ব্যক্তিদের ১৪ দিনের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স করে দেওয়া হবে। বিআরটিসির চালকদের প্রশিক্ষণের পাশাপাশি গাড়ি রক্ষণাবেক্ষণ এবং তাৎক্ষণিক মেরামতেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি রংপুর বাস ডিপোর বিভাগীয় মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক, হিসাব ইনচার্জ নারায়ণ চন্দ্র, প্রোগ্রাম অফিসার হাবিবা হেলেনসহ অন্যরা। | 6 |
ইংল্যান্ড বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চির বৈরী দুই দেশের ম্যাচটি ঘিরে ক্রীড়ামোদীদের উন্মাদনাও তুঙ্গে। কিন্তু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে না খেলার দাবি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই। বিসিসিআই নাকি ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আইসিসির কাছে চিঠি লেখার প্রস্তুতি নিচ্ছে। সে কারণে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিয়ে সংশয়ে আয়োজকরা। তবে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার মনে করেন পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত ভারতের। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে পাকিস্তানকে আরেকবার হারানোর সুযোগ নষ্ট করার বিপক্ষে ভারতীয় ক্রিকেট ঈশ্বর। বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। কিংবদন্তি এই ক্রিকেটার মনে করে, যাই ঘটুক না কেন পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ খেলা দরকার। পুলওয়ামায় ৪০ জন ভারতীয় নিহত হওয়ার পর সাবেক ক্রিকেটার হরভজন সিং ম্যাচটি না খেলার আহ্বান জানিয়েছিলেন। একই সুরে কথা বলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তবে টেন্ডুলকারের সুরে কথা বলেছেন আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও। তিনিও মনে করেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত না খেললে তাতে টুর্নামেন্টের ফিকশ্চারে দেখা যাবে ভারতেরই পরাজয়! গাভাস্কার মিডিয়াকে বলেছেন, 'বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলে, সেক্ষেত্রে কে জিতবে? তখন আমি কিন্তু বলতে পারি না যে সেমিফাইনাল কিংবা ফাইনালে পাকিস্তান উঠবে না! কারণ তারা তো ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ২ পয়েন্ট পেয়ে যাচ্ছে!' তিনি আরও বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে না খেলা মানে তাদেরকে টুর্নামেন্টে আরও সহযোগিতা করা। আমরা কখনোই চাই না সেটা করতে।' ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে থেকে। এদিকে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার ব্যাপারে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের কাছে নাকি একটি খসড়া চিঠিও লিখেছে বিসিসিআইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসক কমিটি। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 12 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.