text
stringlengths
1
58.1k
label
int64
0
12
পর্যটক ও দুই দেশের জনগণের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম।আজ মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন ভিয়েতনামের এ আগ্রহের কথা জানান।মুক্তির সংগ্রামে ভিয়েতনামের জনগণের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এ সময় রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি দেশই মুক্তির জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে দুই বন্ধু প্রতীম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।'ফাম ভিয়েত চেইন আরও বলেন, 'বাংলাদেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ জনগণ বাংলাদেশের পর্যটন শিল্পের বড় সম্পদ। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার সকল সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র উন্নয়নে পর্যটন ও সিভিল অ্যাভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, 'পর্যটন শিল্প ও অ্যাভিয়েশন খাতের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে তা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি জনগণের মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে।'
6
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে মাছ চাষ ও গরুর খামার করতেন মো. মাঈন উদ্দীন। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। ঋণ করা পুঁজি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বড় বোনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়ে নার্সারির ব্যবসা শুরু করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মাত্র দেড় বছরেই মাঈনের ব্যবসায় বিনিয়োগ বেড়ে ১৭ লাখ টাকা ছাড়িয়েছে।কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহা দৌলতপুরে মো. মাঈন উদ্দীনের নার্সারি। নাম দিয়েছেন ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারি। পাঁচ শতক জমিতে ২৭০টি গাছ দিয়ে নার্সারির যাত্রা শুরু। এখন সেই নার্সারির আয়তন বেড়ে ৮৫ শতক হয়েছে। সেখানে ১৬০ প্রজাতির প্রায় ১৭ হাজার গাছ রয়েছে। এসব প্রজাতির মধ্যে কিছু দুর্লভ ফুল, ফল ও কাঠের গাছের চারাও রয়েছে।মাঈন জানান, নার্সারি শুরুর পর প্রথমে অনলাইনেই কেনাবেচা করতেন। এখন অবশ্য অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই ব্যবসা চলছে। বিশেষ প্রশিক্ষণ নিয়ে হাত দিয়েছেন দেশের বিভিন্ন জেলায় চুক্তিতে বাগান করার কাজে। এরই মধ্যে খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় চুক্তিতে ১২টি কাজ করেছেন তিনি।কিছু পেয়ারা, সুপারি, বরই, লেবু, মাল্টা ও কমলার চারা দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু মাঈনের ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারির। এখানে এখন যে প্রায় ১৭ হাজার দেশি-বিদেশি গাছের চারা রয়েছে, সেগুলোর মধ্যে হরিমন ৯৯ আপেল, নাশপাতি, রামবুটান, ত্বিন ফল, মালয়েশিয়ান ব্ল্যাক বেরি, অস্ট্রেলিয়ান চেরি, ভিয়েতনামি লাল কাঁঠাল, শ্বেত চন্দন, আগর, থাই লঙ্গান, রুবি, ভিয়েতনামি পিং কাঁঠাল, ভিয়েতনামি নারিকেলের চারা অন্যতম। তবে বেশি বিক্রি হচ্ছে হাইব্রিড ছোট জাতের সুপারি, মিয়ানমারের সুপারি, থাই লাল শরিফা, থাই ড্রাগন, আম, থাই পেয়ারা।ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারির স্বত্বাধিকারী মো. মাঈন উদ্দীন বলেন, 'আমি ছাত্রজীবন থেকেই মাছ চাষ ও গরুর খামার করতাম। করোনার প্রথম ঢেউয়ে লোকসানে পড়ি। পরে একজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারি নামে ফেসবুকে পেজ খুলে চারা বিক্রি শুরু করি। বড় বোনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এ ব্যবসার শুরু। নিজের নার্সারির পাশাপাশি বিভিন্ন জেলা থেকে গাছ এনে বিক্রি করছি। দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করছি। ফুল, ফল, বৃক্ষের পাশাপাশি জৈব সার, রেডিমিক্স সার নিয়েও কাজ করছি। বাসাবাড়ি ও অফিসে চুক্তির ভিত্তিতে বাগান করে দিই। এ বিষয়ে আমি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি।'হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, 'অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন। হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ নেই। তবে তাঁরা ভালো কাজ করেন। তাঁদের জন্য সরকারি প্রশিক্ষণের ব্যবস্থাসহ বীজ, চারা সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা হয়।'
6
পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিওন আল মারুফ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পিরোজপুর ইন্দুরকানী সড়কের চাড়াখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কমান্ডারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তিনি খুলনার একটি পলিটেকনিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খুলনা থেকে আসা পায়রা বরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কলেজছাত্র লিওনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিওন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিওনকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
6
এবার অপু বিশ্বাসকে নিয়ে নতুন ছবি শুরু করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির নাম 'আশীর্বাদ'। রবিবার (১৬ আগস্ট) ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। ছবিটির যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌসের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। প্রযোজনার পাশাপাশি ছবির কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। মুস্তাফিজুর রহমান মানিক এর আগে শাবনূরকে নিয়ে কাজ করে সফল হয়েছিলেন। কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন নায়িকা মাহিকে নিয়েও। পরিচালক মানিক বলেন, সেপ্টেম্বর থেকেই শুটিং শুরু করতে পারব। কেন্দ্রীয় চরিত্রে থাকছে অপু বিশ্বাস। নায়কসহ অন্যান্য শিল্পীদের নাম জানিয়ে দিব শিগগিরই। অপু বিশ্বাস বলেন, লকডাউনে নিরাপদে ছিলাম। আবারও কাজে ফিরতে পারবো- ভাবিনি। দর্শকরা সবসময় পাশে ছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না।
2
নড়াইলে বিয়ের ৮ মাসের মাথায় লাশ হলেন তরুণী নন্দিতা সরকার (১৮)। গত রবিবার রাত ১১টার দিকে নন্দিতা স্বামীর বাড়িতে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায়নন্দিতার ভাই উজ্জ্বল সরকার বাদী হয়ে গত সোমবার লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, নিহত নন্দিতা সরকার নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রামের নিতাই সরকারের মেয়ে। মাত্র আট মাস আগে লোহাগড়া উপজেলার রামপুর এলাকার গোপাল রায়ের ছেলে মিঠুন রায়ের (২৫) সঙ্গে নন্দিতার বিয়ে হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, মৃত নন্দিতা সরকারের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডি প্রতিদিন/এমআই
6
এই সরকার গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি বলেছেন, এ কারণে গণমানুষের চাওয়া-পাওয়া নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। করোনার বিপদে মানুষ যখন খাদ্য ও চিকিৎসাসংকটে নিপতিত, সরকার তখন কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ নিয়ে মাতোয়ারা। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে দলে যোগদান অনুষ্ঠানে সোলায়মান চৌধুরী এ কথা বলেন। সাবেক জনপ্রশাসন সচিব সোলায়মান চৌধুরী বলেন, 'যারা ক্ষমতায়, তারা বারবার আমাদের অধিকার ভূলুণ্ঠিত করেছে। তাদের কাছে আবেদন-নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যাবে না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হয়। জনগণ হলো রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিকদের কাছে ক্ষমতা ফিরিয়ে আনতে এবি পার্টির জন্ম হয়েছে।' অনুষ্ঠানে প্রধান বক্তা এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, এই সরকার সব বিরোধী শক্তিকে দমন করেছে। কিন্তু ইতিহাসে যখনই দুর্যোগ এসেছে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একদল সাহসী মানুষ রুখে দাঁড়িয়েছে। বিএনপির কাছে মানুষের আশা ও প্রত্যাশা ছিল, তারা বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নেতৃত্ব দেবে। কিন্তু বিএনপির নেতৃত্ব জাতিকে হতাশ করেছে। তরুণসমাজ দুর্নীতির চক্রে ঘেরা পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি চায়। তারা দেশ মেরামতের নতুন রাজনীতির প্রত্যাশায় বুক বেঁধে আছে। এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক এ এফ এম উবাইদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার ও তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, জোবায়ের আহমেদ ভূঁইয়া, বি এম নাজমুল হক প্রমুখ।
9
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা শোভনীয় হচ্ছে কিনা বিষয়টি তাকেই ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মোদি এমন সময় বাংলাদেশে আসছেন, যখন দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু লোক নিহত হয়েছে। আর দাঙ্গায় মোদির দল বিজেপি জড়িত বলে অভিযোগ রয়েছে। সে সময়ে তার বাংলাদেশে আসাটা কতটা উচিত হচ্ছে তা তার ভেবে দেখা উচিত। সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, সারা বিশ্বে এখন অস্থিরতা চলছে। গণবিরোধী সরকারগুলো বর্তমানে ক্ষমতায় রয়েছে। বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়াই সরকার ক্ষমতা দখল করে রেখেছে। তারা পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, জিয়াউর রহমান, মওলানা ভাসানীসহ অনেককেই ভুলে গেছে। তাদের সরকার স্বীকার করতে চায় না। খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তাকেও কারাগারে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে। এ অবস্থায় স্বাধীনতা রক্ষায় আমাদের প্রয়োজনে আবার রক্ত দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, '৭১ সালে কামান আর বন্দুকের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের পতাকা আমিই প্রথম উত্তোলন করেছিলাম। সেদিন রাতে বঙ্গবন্ধু আমাকে ডেকে বলেছিলেন, 'রব, দিস ইজ টু আরলি'। রব বলেন, এখন আমাদের স্বীকার করা হয় না। মনগড়া বিকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় গুণগান করা হচ্ছে। এভাবে ইতিহাস বিকৃতি মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল। আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগের মতো হবে বলেও মন্তব্য করেন তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, নরেন্দ্র মোদিকে বাংলাদেশে স্বাগত জানানো উচিত। কিন্তু তিনি যে সময় আসছেন, যখন তার দেশে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু লোক নিহত-আহত হয়েছেন। সে সময় তাকে এ দেশের মানুষ সম্মান করবে না। এজন্য তার ভেবে দেখা উচিত এ দেশে আসা উচিত কিনা। তিনি ২ মার্চ পতাকা উত্তোলনের দিন রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, '৭১-এর ২ মার্চ আ স ম আবদুর রব দেশের পতাকা উত্তোলন করেছিলেন। সে পতাকায় দেশের মানচিত্র ছিল। কিন্তু সেটি এখন নেই। এ দিনে রাষ্ট্রীয়ভাবেও কোনো কর্মসূচি নেই। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আন্দোলন শুরু হলে সরকার খড়-কুটার মতো ভেসে যাবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আজ দেশে দালাল আর আপসকামী নেতা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের দিনে এক সভায় আ স ম আবদুর রবের নামও নেওয়া হয়নি। তারা আসলে আমাদের পতাকা খামচে ধরেছে। তারা খালেদা জিয়া, আ স ম আবদুর রব, কাদের সিদ্দিকী ছাড়া মুজিববর্ষ পালন করতে চায়। তারা শুধু নরেন্দ্র মোদিকে চায়। কারণ তারা জানে মোদি ছাড়া তারা ক্ষমতায় থাকতে পারবে না। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, খালেদা জিয়া অসুস্থ। বিচারপতি, চিকিৎসকরা তার প্রতি সুবিচার করছেন না। তারা মূলত সরকারের শেখানো কথা বলছেন। এজন্য বিএনপির আইনজীবীদের উচিত খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করার ব্যবস্থা করা। রিভিউর আবেদন করা। তাহলে আদালত স্বচক্ষে দেখতে পাবেন খালেদা জিয়া কতটা অসুস্থ। তিনি অরে বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপির আর কোনো নির্বাচনে যাওয়া উচিত হবে না। বরং তাদের উচিত তারা আবার ক্ষমতায় গেলে দেশে রাজনীতির সুস্থ ধারা তৈরি করবেন- এ ব্যাপারে জনগণকে বোঝানো দরকার। জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, সরকার নরেন্দ্র মোদিকে আনতে চাচ্ছে। কিন্তু তার আগে মোদিকে ফেলানি হত্যার জন্য ক্ষমা চাইতে হবে। তাকে পানির ন্যায্য হিস্যা দিতে হবে। ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে বাংলার মাটিতে কোনোভাবেই আসতে দেওয়া হবে না। তাকে ছাত্রসমাজ প্রতিহত করবে। জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিসুর রহমান খান কামালের সভাপতিত্বে সভায় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।
9
এবার উত্তর কোরিয়াকে বৈরিতা নয় ভালো সম্পর্কের বার্তা দিলো যুক্তরাষ্ট্র। কিমের দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ায় নিযুক্ত মার্কিন দূত সাং কিম এই ইঙ্গিত দিয়েছেন। উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর এমনই উল্টো সুর তার। খবর দ্য জাপান টাইমস এর। এর আগে আরও উন্নতমানের নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ অচলাবস্থার মধ্যে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কেসিএনএ জানিয়েছে, দেশটির জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি গত শনিবার ও রবিবার আরও উন্নত নতুন ধরনের দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। পরে এগুলো নিজেদের জলসীমায় পড়ে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। বিডি-প্রতিদিন/শফিক
3
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন একটি পুরুষ শাবকের জন্ম হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায় শাবকটিকে। গত রোববার রাতের কোনো এক সময় শাবকটির জন্ম হতে পারে বলে পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল।নতুন শাবকটি নিয়ে সাফারি পার্কে জেব্রা পরিবারে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ টিতে। এতে নারী জেব্রা ১৬টি আর শাবকসহ পুরুষ জেব্রা হলো ১৫টি।সাফারি পার্ক কতৃর্পক্ষ জানায়, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত বসবাস করে জেব্রাসহ অন্যান্য বিদেশি প্রাণি। এ বেষ্টনীতেই এসেছে নতুন অতিথি।সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান বলেন, জেব্রারা দল বেঁধে বসবাস করে। এরা দলবদ্ধ গোত্রের তৃণভোজী প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজর রাখে শাবকের ওপর। সবাই মিলে শাবকের নিরাপত্তা নিশ্চিত করে।আনিসুর বলেন, আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে মাঠের পর মাঠ গাঢ় সবুজ ঘাস রয়েছে। মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে জেব্রা গুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্চা প্রসব করছে এ সাফারি পার্কে।সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন, 'পার্কের জেব্রা পালে নতুন এক পুরুষ শাবকের জন্ম হয়েছে। সোমবার সকালে কাজে গেলে জেব্রাপালে একটি শাবক আমাদের নজরে আসে। শাবকটি মায়ের দুধ পান করছে। নিজের মতো করে পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। সুস্থ ও সবল রয়েছে মা জেব্রা ও শাবকটি।'তবিবুর রহমান বলেন, 'আরও বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। এ মৌসুমে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের ব্যতিক্রমী আনন্দ দেবে বেশ কিছু প্রাণীর জন্ম দেওয়া শাবকগুলো।'
6
তারেক রহমানের একক নেতৃত্বে বিএনপি চলছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয়েছে তার সত্যের অপলাপ বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনলাইনে এবং বেশকিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে যে তারেক রহমানকে দল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে যা ঠিক নয়। বরং দলের কোনো কর্মসূচি নির্ধারণে আমরা যৌথ সভা করে থাকি । যেখানে যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত থাকেন। এভাবেই আমাদের দল পরিচালিত হচ্ছে।বিএনপির সংসদ সদস্যরা শপথ নিতে না চাইলেও সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে রিজভী অভিযোগ করেন। দলের সিদ্ধান্ত হচ্ছে ভোট ডাকাতির নির্বাচনের সংসদে বিএনপি যাবেনা। তিনি বলেন, এইসব হচ্ছে রাজনৈতিক কারণে। কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন রিজভী।সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন
9
মেহনাজ নামে ভারতের উত্তরপ্রদেশের এক মুসলিম নারী সদ্যোজাত শিশুপুত্রের নাম রেখেছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। ২৩ মে নির্বাচনের ফলপ্রকাশের দিন জন্ম নেওয়ায় প্রধানমন্ত্রীর নামে নামকরণ হয়েছিল তার। কিন্তু মাসখানেক পরে এখন শিশুর নাম বদলে ফেলতে চেয়ে আবেদন করেছেন তিনি। নাম পরিবর্তনের বিষয়ে ওই নারী জানান, ছেলের জন্ম হয়েছিল ১২ মে। কিন্তু তার মামাত ভাই মুস্তাক আহমেদ তাকে বুঝিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নামে সন্তানের নাম রাখা উচিত। তাতে সারা দেশের নজর কাড়া যাবে। ওই মামাত ভাই একটি স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক। এর দু-দিন পরে, ২৫ মে হিন্দুস্তান নামে ওই সংবাদপত্রের লখনৌ সংস্করণে মেহনাজের ছেলের খবর প্রকাশিত হয়। মুস্তাকের সঙ্গে একযোগে ওই প্রতিবেদন লেখেন ব্যুরো চিফ কামার আব্বাস। সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হওয়ার পরেই ভারতজুড়ে হইচই শুরু হয়ে যায়। তাদের বাড়ির সামনে উপচে পড়ে সংবাদমাধ্যমের ভিড়। এরপর থেকেই তাদের প্রতি বিরূপ হন প্রতিবেশীদের একাংশ। সূত্রের খবর, মেহনাজের স্বামী দুবাইতে কর্মরত। ছেলের নাম সংক্রান্ত বিতর্কের খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত। সংসার চালানোর জন্য প্রতি মাসে ৪০০০ রুপি বাড়িতে পাঠাতেন তিনি। বিতর্কের জেরে সেই টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। মেহনাজের কথায়, "আমার কোনো রোজগার নেই। স্বামীর টাকাই ভরসা। জানি না এখন কী করে চলবে!" মেহনাজের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন মুস্তাক। তার কথায়, "ও নিজেই আমাকে বলেছিল ছেলের নাম প্রধানমন্ত্রীর নামে রাখতে চায়। এখন চাপে পড়ে অন্য কথা বলছে। একই কথা বলেছেন কামার আব্বাস নামের ওই সিনিয়র সাংবাদিকও।" বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
3
ফরিদপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। গতকাল রোববার ছয় ঘণ্টায় ফরিদপুর সদর হাসপাতালে ৭৮ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। যা গত কয়েক বছরের তুলনায় কয়েক গুন বেশি। শয্যা সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দা ও গাছতলায় চিকিৎসা নিতে হচ্ছে।গতকাল ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, রোববার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত ৭৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া এর আগে ভর্তি ছিল আরও ১৪১ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সব কর্মীদের ছুটি বাতিল করেছে। হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও আশপাশের সব ওয়ার্ডে এখন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। প্রতিষ্ঠানটির কোথাও শয্যা না পেয়ে অনেকেই বারান্দায় ও গাছতলায় চিকিৎসা নিচ্ছেন।রোগীর স্বজনেরা বলেন, প্রচুর রোগী, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। সরকারি ওষুধ সরবরাহ করা হচ্ছে কম। রোগীকে স্যালাইন দেবে, তার স্ট্যান্ড পর্যন্ত নাই, বাধ্য হয়ে গাছে বেঁধে বা হাত দিয়ে উঁচু করে রাখতে হচ্ছে।হাসপাতালের ডায়রিয়া রোগীদের সেবায় নিয়োজিত সেবিকা আমেনা খাতুন বলেন, রোগী আসছে প্রচুর, জায়গা দিতে পারছেন না। নিরুপায় হয়ে অনেকেই মেঝে, বারান্দা, আবার অনেকেই গাছতলায় সেবা নিচ্ছেন। সেবা নিশ্চিত করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।ফরিদপুরের সিভিল সাজন ছিদ্দীকুর রহমান বলেন, গত দেড় মাস ধরে ডায়রিয়া রোগী আসছে। ফরিদপুরে দুই দফা ডায়রিয়ার সংক্রমণের হার বেড়েছে। তবে এবার আক্রান্তের হার গত কয়েক বছরের তুলনায় বেশি।তিনি জানান, ফরিদপুর সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য শয্যা রয়েছে মাত্র ১০ টি। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দুই শতাধিক। প্রতিষ্ঠানটিতে অন্য রোগীদের সেবা সাময়িক স্থগিত করে সব ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের সেবা চলছে। বিপুল সংখ্যক রোগী সেবা দিতে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।সিভিল সাজন বলেন, এখন ডায়রিয়ার রোগী গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। রোগী আসছে প্রতি মুহূর্তে, তবে তাঁরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। চিন্তার কারণ নেই, এ রোগীদের দুই থেকে তিন দিন ঠিকমতো যত্নে রাখলে ভালো হয়ে যায়।ছিদ্দীকুর রহমান আরও বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কিছু ডায়রিয়া রোগী ভর্তি নিলে এখানের চাপ অনেকটা কমে যেতো। রোগীরাও ভালো সেবা পেতেন।
6
চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৯১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা।এদিন চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সওদাগর।নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সবশেষ গতকাল ৩৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রয়েছেন ৬৬ জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২৬ মনোনয়নপত্র দাখিল করে সবাই বৈধতা পান। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় সর্বশেষ ১২১ জন বৈধ প্রার্থী রয়েছেন।অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৬৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫৬৭ জন বৈধ হন। তবে শেষ দিনে ৪৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট ৫১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।আগামী ৫ জানুয়ারি উপজেলার এই ১২ ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল, তারা 'বাংলাদেশের স্বাধীনতার শত্রু, দেশের উত্থানের শত্রু'। তারাই আবার এক-এগারোতে সক্রিয় হয়ে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করতে চেয়েছিল। জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে বিএনপির এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, '১২ বছর হতে চলল, আমরা লড়াই করছি। দেশে গণতন্ত্র নেই। "গণতন্ত্রের মাতা" খালেদা জিয়া কারাবন্দী। আসুন আজ শপথ গ্রহণ করি, আমরা তাঁকে মুক্ত করব, দেশকে মুক্ত করব, দেশে উদার গণতান্ত্রিক রাজনীতি নির্মাণ করব।' দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় বন্দী ছিলেন। সে সময় চিকিৎসার জন্য তিনি বছরখানেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার মধ্যে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপরই গত বছর ২৫ মার্চ ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে তাঁকে মুক্তি দেয় সরকার। ওই সময় পার হওয়ার পর দফায় দফায় তাঁর দণ্ড স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। ছাড়া পাওয়ার পর থেকে গুলশানের বাসায় ছিলেন বিএনপি নেত্রী। সেখানে নেতা-কর্মীদের প্রবেশে কড়াকড়ি ছিল। এর মধ্যেই গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে গত মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। যাঁর জন্মই হয়তো হয়েছিল স্বাধীনতাযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। এরপর রাষ্ট্রক্ষমতায় এসে অতি অল্প সময়ে তিনি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন করেন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন, দেশকে একটা পরিচিতি দেন। বিএনপির মহাসচিব বলেন, 'স্বাধীনতার পর কেন তাদের একদলীয় বাকশালি শাসনব্যবস্থা প্রবর্তন করতে হয়েছিল। তাদের দুঃশাসন, নৈরাজ্য ও দুর্নীতির কারণে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল। ঠিক একই কারণে সেদিন সৈনিক-জনতা জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসেছিল। এ কথাগুলো আজ আমাদের বারবার বলতে হবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে।' আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'জিয়াউর রহমান "রিভোল্ট" করেছিলেন। আওয়ামী লীগের কোনো নেতা কি আজ পর্যন্ত তথ্য দিয়ে দাবি করতে পেরেছে যে তাদের অমুক নেতা "রিভোল্ট" করেছিলেন। সেটি কেউ শুনেছে? রিভোল্ট করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। দেশের দুটি ক্রান্তিকালে তিনি জাতিকে পথনির্দেশনা দেন-এসবই আওয়ামী লীগের মাথাব্যথার কারণ।' স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেন, 'বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করেন জিয়াউর রহমান। তিনি দেশকে গণতন্ত্র দেন। এখন জিয়া সম্পর্কে আওয়ামী লীগ কী বলল না বলল, তাতে কিচ্ছু যায় আসে না। জিয়া জিয়াই।' স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আজ জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে বাংলাদেশ থেকে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে। কারণ, জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এমন অনেক কাজ করেছিলেন, যেগুলোর সামনে আওয়ামী লীগ দাঁড়াতে পারে না। বিএনপির এই নেতা আরও বলেন, 'আজ আমরা বৃহৎ জেলে আবদ্ধ। আসুন এই হায়েনার হাত থেকে দেশকে মুক্ত করি। সবাই ঐক্যবদ্ধ হই।' 'বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে' ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যের বিষয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'ক্যান্টনমেন্ট তো বাংলাদেশের অভ্যন্তরেই। কিন্তু যাঁরা বিএনপির জন্ম নিয়ে কথা বলেন, তাঁদের জন্ম কি দেশের মাটিতে, নাকি ভিনদেশে? বর্তমানে দেশের যে অবস্থা, তাতে বলা যায় তারা পরের তরে, দেশের তরে নয়।' স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, '১৯৫৪ সালে জাতীয় প্রেসক্লাবকে জায়গা দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু ১৯৭৪ সালে আওয়ামী লীগ সরকার তা কেড়ে নিয়েছিল। ১৯৭৬ সালে জিয়াউর রহমান সেটি আবার ফিরিয়ে দেন এবং জাতীয় প্রেসক্লাব নির্মাণ করে দেন। জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন। আজ সাংবাদিকেরা জিয়াউর রহমানের কথা বলেন না।' স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, 'বাংলাদেশের স্বাধীনতার প্রথম বীরসেনানী ছিলেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ যা-ই বলুক, এটাই ইতিহাস। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যখন পলায়নপর ছিল, তখন অলৌকিকভাবে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে। তিনি শুধু একজন সৈনিক, একজন জেনারেল, একজন মুক্তিযোদ্ধা, একজন বীর উত্তমই ছিলেন না-তার চেয়ে বড় কথা একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। আজকে উন্নয়নের নামে সেই গণতন্ত্রকে আমরা সিন্দুকে ঢুকিয়ে রাখতে পারি না।' আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'জিয়াউর রহমান ধর্ম, বর্ণ, ভাষা-সংস্কৃতি সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন। আওয়ামী লীগ শুধু ভাষার জাতীয়তাবাদের কথা বলে। এখন কেউ যদি জিয়াউর রহমানের জাতীয়তাবাদে শুধু ধর্মের গন্ধ পায়, সেটা তার সমস্যা। আমাদের প্রত্যেককে এ কথাগুলো আজকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা বলতে হবে।' দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর পরিচালনায় সভায় স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। সভায় বিএনপির জেলা-উপজেলার নেতারা এবং দলের অঙ্গসংগঠনের নেতারাও যুক্ত ছিলেন।
9
বাউফলের সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রসায় একজন শিক্ষাথী না থাকলেও ১৯ বছর ধরে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন ১৩ জন শিক্ষক কর্মচারী। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কয়েকবার ওই মাদ্রাসায় গিয়ে একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। এমনকি শিক্ষকরা দেখাতে পারেনি চক, ডাস্টার, ব্লাকবোর্ড ও শিক্ষার্থী হাজিরার খাতাসহ কোন শিক্ষা উপকরণ। এ যেন "কাজীর গরু কেতাবে আছে বাস্তবে নেই"। অনুসন্ধানে জানা গেছে, আবদুল মোতালেব নামের স্থানীয় এক ব্যক্তি ১৯৯৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। বিভিন্ন তদবিরের মাধ্যমে ২০০৪ সালে ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসা হিসেবে এমপিওভুক্ত হয় এবং ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। সরেজমিন দেখা গেছে, কাগজে কলমে ওই মাদ্রাসায় ২৫০জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে একজন শিক্ষার্থীও নেই। হাজিরা খাতায় প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীর উপস্থিতি দেখানো হয়। মাদ্রাসাটিতে ইবতেদায়ি বিভাগে ৪ জন এবং দাখিলে ৫ জন শিক্ষক, একজন অফিস সহকারী, একজন আয়া, একজন নাইট গার্ড ও একজন দপ্তরিসহ মোট ১৩জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা প্রতিমাসে সরকারি ২ লাখ ৮ হাজার টাকা বেতন হিসেবে উত্তোলন করেন। আইরিন বেগম নামের একজন শিক্ষক ২০২১ সালের ৭ নভেম্বর সর্বশেষ উপস্থিতি স্বাক্ষর করেছেন। এরপর থেকে গত ৭ মাসে শিক্ষক হাজিরা খাতায় তার কোন স্বাক্ষর নেই। অথচ তিনি প্রতিমাসেই বেতন উত্তোলন করেছেন। মোবাইল ফোনে আইরিন বেগমের সাথে কথা হলে তিনি দম্ভোক্তি করে জানান, মাদ্রাসায় একটি খুঁটি থাকলেও তিনি বেতন পাবেন। মাদ্রাসার সুপার মাহফুজা বেগম সত্যতা স্বীকার করে বলেন, আগে অনেক শিক্ষার্থী ছিল। ২০০৯ সালে শিক্ষকদের মধ্যে ঝামেলা হওয়ায় এখন শিক্ষার্থী একবারেই নেই। দুরের কিছু শিক্ষার্থী এ মাদ্রাসায় ভর্তি করে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করিয়ে মাদ্রাসাটি টিকিয়ে রেখেছি। এ ব্যাপারে বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হোসাইন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থী উপস্থিত না থাকলে কোন প্রতিষ্ঠান এমপিওভুক্ত থাকতে পারে না। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তাদের দোসরেরা আরও আন্দোলন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত 'গুজব সন্ত্রাস-অপপ্রচার রুখে দাঁড়াও বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।অনুষ্ঠানের শুরুতে সরকার উৎখাতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও গুজব-অপপ্রচার নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর সম্প্রতি নিরাপদ সড়ক দাবির আন্দোলনকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের উসকানি দিতে সরকারবিরোধী মহলের অপপ্রচার ও গুজব নিয়ে অভিমত ব্যক্ত করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা।শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের সময় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ের পাশে নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনাটি তুলে ধরে প্রধানমন্ত্রীর সেদিনের নির্দেশনার বিষয়টি তুলে ধরেন ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, 'বারবার অফিস থেকে ফোন করেছিলাম, নেত্রী পার্টি অফিসের গেটে অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। ওরা আক্রমণ করবে, আমরা কী করব? নেত্রী বললেন, "মার খাও কিন্তু উত্তেজিত হওয়া চলবে না।" নেত্রী যদি এ ধৈর্য ধরার পরামর্শ না দিতেন, ছাত্রছাত্রীদের ওপর বলপ্রয়োগ করা যাবে না, পুলিশকে যদি এ নির্দেশনা না দিতেন, তাহলে কি পুলিশ ধৈর্য ও সংযম দেখাতে পারত?'ওবায়দুল কাদের বলেন, 'একটি আন্দোলনকে হিংসাত্মকভাবে ভয়াবহ রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার যে বিপজ্জনক অ্যাজেন্ডা, সেই অ্যাজেন্ডাকে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সৎ সাহস ও দৃঢ়তা নিয়ে একজন স্টেটসম্যান, চিন্তানায়ক ও রাষ্ট্রনায়কের মতো মোকাবিলা করেছেন।' তিনি আরও বলেন, 'আমাদের পার্টি এখন প্রো-অ্যাকটিভ পার্টি। আমাদের পার্টি যদি প্রো-অ্যাকটিভ না হতো, তাহলে আমরা হেরে যাওয়া চারটি সিটি করপোরেশন নির্বাচনে জিততে পারতাম না।'মন্ত্রী কাদের বলেন, 'কোটা আন্দোলনের ওপর বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসরেরা ভর করেছিল। লন্ডন থেকে নির্দেশনা এসেছে। ভয়ংকর আরও কিছু হতে পারত, কিন্তু সেটা সরকার নাইসলি পরিস্থিতি হ্যান্ডেল করেছে এবং সেটা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।' ওবায়দুল কাদের বলেন, 'আমরা এখনো প্রস্তুত। আমরা জানি, আরও এ রকম আন্দোলন করার চক্রান্ত আছে। গোপন গোপন বৈঠক হচ্ছে, দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক ও প্রস্তুত আছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অফিস সক্রিয় থাকে। প্রতিদিন আমরা পরিস্থিতির মূল্যায়ন করি। কোনো বিষয়ে আমাদের যদি ঘাটতি থাকে, নেত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিই এবং এগিয়ে যাই।' আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্যসচিব হাছান মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু, ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী জাফরিন আহমেদ, সিটি কলেজের শিক্ষার্থী মানরাজ হোসেন, সিটি কলেজের সহকারী শিক্ষক আহসান হাসীব এবং অভিনেত্রী অরুণা বিশ্বাস। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
9
গত ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান নেইমার। পিএসজির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, চোট থেকে সেরে উঠতে আন্তর্জাতিক বিরতি শেষ হওয়া পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা খেলতে না পারলেও দলের সঙ্গে থাকবেন নেইমার। এর চার দিন পর উরুগুয়ের বিপক্ষে এ ম্যাচটা খেলতে পারবেন কি না, তা নিশ্চিত হতেই পিএসজি তারকাকে জাতীয় দলের সঙ্গে রাখা হবে। এদিকে ব্রাজিলিয়ান তারকার ক্লাব পিএসজির কোচ টমাস টুখেল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেইমার যেহেতু চোটে পড়েছেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে খেলা তার ঠিক হবে না। তিনি মনে করেন, চোট পাওয়ার পরও নেইমার খেললে সেটির অর্থ হলো তার চোট নেই। চোট পাওয়ার দুই দিন পরই নেইমারকে নিয়ে অবশ্য টুখেল জানিয়েছিলেন, 'আমার মনে হয় না ওর (ব্রাজিলের হয়ে) খেলা সম্ভব হবে। খেললে মনে হবে ও চোট পায়নি। এটা বাজে বার্তা দেয়। আমি যেটা জানি, ও (আন্তর্জাতিক) বিরতির পর ফিরবে।' দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ব্রাজিল। ২ ম্যাচে দলটির পয়েন্ট ৬। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মত ৬ পয়েন্ট আবার রয়েছে আর্জেন্টিনার। তবে গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে পিছিয়ে দুইয়ে লিওনেল মেসিরা।
12
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দন্ত থাকা না থাকার বিতর্কটি অনেক পুরোনো। প্রতিষ্ঠানটির একজন সাবেক চেয়ারম্যান নিজেই দুদককে নখদন্তহীন বাঘ বলে অভিহিত করেছিলেন। রোববার সুইস ব্যাংকসহ বিদেশি ব্যাংকে জমা টাকা ফিরিয়ে আনতে দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চও সেই পুরোনো কথাটি স্মরণ করিয়ে দিলেন। তাঁরা বলেছেন, দুদককে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দন্তহীন বাঘের মতো আচরণ বা দন্তহীন বাঘ হলে চলবে না। এর মাধ্যমে দেশে যে ভয়াবহ দুর্নীতি চলছে, তা প্রতিরোধের তাগিদ দিয়ে আদালত বলেছেন, দুর্নীতি রোধে প্রয়োজনে সংশ্লিষ্ট আইনটি সংস্কার করা উচিত, যাতে করদাতারা দেশে ও বিদেশে তাঁদের সম্পত্তির পরিমাণ প্রকাশ করতে পারেন। দুদক ২০১৯ সালের যে প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, তাতে দুর্নীতির এ ভয়াবহ চিত্র প্রকাশ পায়নি। দুর্নীতি বন্ধে দুদকের দেওয়া সুপারিশেও আইন সংস্কারের কথা বলা হয়নি। তারা দুর্নীতি বন্ধে বিসিএস পরীক্ষার মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও পরীক্ষায় পাসের নম্বর ৩৩ থেকে ৫০ করার সুপারিশ করেছে। তাদের এ সুপারিশের গুরুত্ব অস্বীকার করছি না। কিন্তু পুলিশ বিভাগের মাঠপর্যায়ের নিয়োগ বিধি বদলালেই কি দুর্নীতির লাগাম টেনে ধরা যাবে? প্রতিটি সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখানোর ঘোষণা দিলেও সব সময় আাইন নিজস্ব গতিতে চলে না। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করি, যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আনা মামলা বছরের পর বছর অনিষ্পন্ন থাকে। আর বিরোধী দলের নেতা-কর্মীদের নামে আনা মামলার বিচার দ্রুত হয়। এ কারণে দুর্নীতিবাজেরা রাতারাতি ভোল পাল্টে ক্ষমতাসীনদের দলে ভিড়ে যায়। আবার আইনগত ত্রুটির কারণেও অনেক দুর্নীতিবাজ পার পেয়ে যান। আদালত তাঁর পর্যবেক্ষণে দেশ থেকে বিদেশে অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনার ওপর জোর দিয়েছেন এবং প্রয়োজনে আইন সংস্কার করতে বলেছেন। কিন্তু দুদকের প্রস্তাবে আইন সংস্কারের কোনো কথা নেই। যখন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, তখনো দুদক চেয়ারম্যান দুর্নীতি বাড়ার কথা স্বীকার করতে চান না। টিআইয়ের দুর্নীতি ধারণা সূচকে ১৮০টি দেশের মধ্যে ১৪৬তম স্থানে থাকা কোনোভাবে স্বস্তিদায়ক নয়। দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তানই আমাদের নিচে আছে। বাকি ছয়টি দেশই ওপরে। এ পরিসংখ্যান দুদককে বিব্রত না করলেও দেশের নাগরিক হিসেবে আমরা বিব্রত বোধ করি। প্রতিষ্ঠানটি দুর্নীতির বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এখনো নিতে পারেনি, যাতে মানুষের মনে আশার সঞ্চার হয়। এর কর্মকর্তাদের ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভুলের কারণে অনেক নিরপরাধ মানুষ শাস্তিভোগ করেছেন। আদালত যথার্থই বলেছেন বড় দুর্নীতিবাজদের ছাড় দিয়ে ছোট দুর্নীতিবাজকে ধরলে হবে না। সবাইকে আইনের আওতায় আনতে হবে। মনে রাখতে হবে, দুদক সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে স্বাধীন আচরণই প্রত্যাশিত। দুদক সব দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে দেশ থেকে দুর্নীতি পুরোপুরি রহিত না হলেও এর মাত্রা নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়।
8
জীবনে কম পুরস্কার জেতেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু 'গোল্ডেন ফুট' পুরস্কার কিছু জায়গায় ব্যতিক্রম। গত ১ ডিসেম্বর এ বছরের 'গোল্ডেন ফুট' পুরস্কারজয়ী হিসেবে নিজের নাম জানার পর রোনালদোর খুশি না হওয়ার কোনো কারণ নেই। ফিফা 'বেস্ট' কিংবা ব্যালন ডি-অর-এর মতো এই পুরস্কার বারবার জেতার সুযোগ নেই। জীবনে একবারই জেতা যায়। সে জন্যও বয়স হতে হবে ন্যূনতম ২৮ বছর, থাকতে হবে সোনা ফলানো ক্যারিয়ার এবং চালিয়ে যেতে হবে খেলা। এরপরই বিবেচনা করা হয় এই পুরস্কারের জন্য। বিবেচিত হলে নেওয়া হয় খেলোয়াড়ের পায়ের ছাপ। সেই পায়ের ছাপ মোনাকোর মন্তে কার্লো অঞ্চলের গ্রিমালদি ফোরামের (চ্যাম্পিয়নস প্রমেনেন্দে) রাস্তায় রাখা হয়। পথিক হেঁটে যাওয়ার সময় দেখে আশ্চর্য হন, আরে! রবার্তো ব্যাজ্জিও, পাভেল নেদভেদ, শেভচেঙ্কো, রবার্তো কার্লোস, রোনালদো, ইনিয়েস্তা, বুফনদের পায়ের ছাপ! এবার সেখানে যোগ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের ছাপ, যেখানে আজও ছাপ পড়েনি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি! পুরস্কারটি তাই নিশ্চিতভাবেই রোনালদোর জন্য বিশেষ কিছু। , ! ../ করোনাভাইরাস সতর্কতার জন্য কাল 'বন্ধ দরজা' পরিবেশের মধ্যে গোল্ডেন ফুট স্মারক তুলে দেওয়া হয় ৩৫ বছর বয়সী জুভেন্টাস তারকাকে। নিয়ম মেনে রোনালদোও তাঁর পায়ের ছাপ রেখে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্মারকের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, 'গোল্ডেন ফুট পুরস্কার জিতে এবং মোনাকোর চ্যাম্পিয়নস প্রমেনেন্দেতে অমর হতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। সর্বকালের কিছু সেরা ফুটবলারের সঙ্গে সেখানে থাকতে পারব। বিশ্বজুড়ে সব ভক্তকে ধন্যবাদ আমাকে ভোট দেওয়ার জন্য।' এবার পুরস্কারটির ১৮তম সংস্করণ তুলে দেওয়া হলো রোনালদোর হাতে। আন্তর্জাতিক সংবাদকর্মীদের বিবেচনায় ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে অনলাইনে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয় বিজয়ী। যেকেউ এই ভোট দিতে পারেন। রোনালদো এবার পুরস্কারটি জয়ে পেছনে ফেলেছেন লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি, জর্জিও কিয়েল্লিনি, নেইমার, সের্হিও রামোস, সের্হিও আগুয়েরো, জেরার্ড পিকে, মোহাম্মদ সালাহ ও আর্তুরো ভিদালকে। প্রথম পর্তুগিজ হিসেবে গোল্ডেন ফুট জিতলেন জুভেন্টাস তারকা। মোনাকোর প্রিন্স দ্বিতীয় আলবার্ট অভিনন্দন জানিয়েছেন বিজয়ীদের। জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিকে এবার প্রথমবারের মতো 'গোল্ডেন ফুট প্রেস্টিজ' পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। ২০০৩ সাল থেকে গোল্ডেন ফুট পুরস্কারের প্রচলন করা হয়। প্রথমবার জিতেছিলেন ইতালির সাবেক স্ট্রাইকার রবার্তো বাজ্জো। পরের বছরই ব্রেসিয়া থেকে অবসর নেন তিনি।
12
ইরানের তাবরিজ এলাকায় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পাইলট ও একজন বেসামরিক নাগরিক। স্থানীয় সময় আজ সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আল-জাজিরার খবরে এসব কথা বলা হয়েছে। স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, দুর্ঘটনার শিকার ওই যুদ্ধবিমান হচ্ছে এফ-৫ মডেলের। যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি করোনার বিধিনিষেধের কারণে বন্ধ থাকা একটি স্কুলের ওপর আছড়ে পড়ে। এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। বেসামরিক ওই ব্যক্তি গাড়িতে ছিলেন। নিহত দুই পাইলট হলেন সাদেক ফালাহি ও আলী রেজা হানিফেহজাদ।
3
লকডাউন চলাকালীন ফেনীতে পুলিশ সদস্যদের সাথে শহিদুল ইসলাম নামে এক যুবকের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদারকে ক্লোজড করা হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম। তিনি জানান, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। সে কারণে তিনি এ ধরনের আচরণ করেছেন। এ ঘটনায় পুলিশ আরও দায়িত্বশীল আচরণ করতে পারতো। বিষয়টি নিয়ে ফেনীর পুলিশ সুপার নুরুনবী জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক ও একজন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীও ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ফেনী শহরের ট্রাংক রোডের মডেল হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে শহিদুল ইসলামকে লকডাউন চলাকালীন রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এসময় তিনি পুলিশকে প্রশ্ন করেন এটাকি পুলিশি রাষ্ট্র হয়ে গেছে নাকি? একপর্যায়ে পুলিশ তাকে মারতে গেলে তিনিও পুলিশকে মারধর করতে থাকেন। ওই সময় কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। শহিদুল ইসলামের বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ভূঞার হাট। বিডি-প্রতিদিন/শফিক
6
গডজিলার কথা দর্শকদের মনে আছে নিশ্চয়ই। বিশাল আকারের দানবীয় এক কাল্পনিক চরিত্র। ভীষণ জনপ্রিয় এই কাল্পনিক চরিত্রটিকে নিয়ে নির্মিত 'গডজিলা' ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়। চার বছরের বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে 'গডজিলা'। ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো 'গডজিলা' ফ্রাঞ্চাইজির শেষ ছবিটি। এবারের সিরিজের নাম দেয়া হয়েছে 'গডজিলা : দ্য কিং অব মনস্টার'। ইতোমধ্যেই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সে ট্রেলারেই দেখা মিললো আগের চেয়ে আরো শক্তিশালী ও দানবীয় রূপে প্রত্যাবর্তন হচ্ছে গডজিলার। ৩১ মে আন্তর্জাতিকভাবে মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। ছবির পরিচালক মাইকেল ডর্টি। অভিনয়ে রয়েছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া গডজিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কাজ করা কাইলি চ্যান্ডেলার, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড। কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করবেন। ৪৩ বছর বয়সী হলিউড অভিনেত্রী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে। এ ছবিতে দেখানো হবে কীভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে। নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এই ছবির ভক্তরাও। আশা করা হচ্ছে, আগের ছবিকেও ছাড়িয়ে যাবে এ ছবির সাফল্য। প্রথম ছবি মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের বক্স অফিস মাত করেছে। মুক্তি পেয়েই সিনেমাটি ঘরে তুলেছে ৯৩ লাখ ডলার যা ছিলো ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। তার আগে এ রেকর্ডটি ছিলো সুপারহিরো সিনেমা 'দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু"-এর দখলে। মুক্তির তিনদিনে নয় কোটি ডলারেরও বেশি আয় করা সুপারহিট ওই সিনেমার প্রথমদিনের আয় ছিল ৮৭ লাখ ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার পর রাসায়নিক তেজষ্ক্রিয়তায় সৃষ্ট মহাদানব গডজিলাকে প্রথমবারের মতো পুরো বিশ্বে পরিচয় করিয়ে দেন জাপানি পরিচালক ইশিরো হন্ডা। তার ১৯৫৪ সালের সিনেমা 'গডজিলা'র পর থেকেই পারমাণবিক হামলার ঋণাত্মক প্রতিক্রিয়ার রূপক হিসেবে পপ সংস্কৃতিতে জনপ্রিয় হয়ে ওঠে এই কাল্পনিক চরিত্রটি। ওই সময়ের পর থেকে জাপানি এই আইকনিক মনস্টার মুভি হলিউডে রিমেক হয়েছে বহুবার। এমনকি টিভি এবং অ্যানিমেশন সিরিজ হিসেবেও একাধিকবার আবির্ভাব ঘটেছে গডজিলার।
2
২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহর এলাকার দোয়ারপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন নাজমা বেগম। সে সময় গর্ভে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারে জন্ম হয় সুরাইয়ার। এখন পর্যন্ত শরীরে সেই সব ক্ষত ঠিক হয়নি । শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই বেড়ে উঠছে শিশুটি। স্বাভাবিক চিকিৎসা বন্ধ হওয়ায় কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে সুরাইয়ার পরিবার।সম্প্রতি সুরাইয়া মাগুরা পুলিশ লাইন স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে যাওয়াটাও খুব কঠিন বলে জানান তাঁর মা নাজমা বেগম। তিনি বলেন সেই গুলিতে সুরাইয়ার ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাম চোখের অবস্থাও ভালো না। মেয়েটির শরীরের ডান পাশটিও ঠিকভাবে কাজ করছে না। তবু আমরা চাই সে বড় হোক। পড়াশোনা করুক। অন্য সব শিশুদের মত হাসিখুশি জীবন যাপন করবে।সুরাইয়ার স্বাভাবিক চিকিৎসা বন্ধ হয়ে আছে তিন বছর জানিয়ে সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া জানান, ঢাকার যে সব চিকিৎসক কথা দিয়েছিলেন তাঁরা কেউ ফোন ধরেন না। ঢাকা মেডিকেলের সেই সব চিকিৎসক ফোন না ধরার কারণে তিন বছর চিকিৎসা বন্ধ সুরাইয়ার। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে মেয়েটির। বড় হচ্ছে আর নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই সুস্থ করতে কবিরাজি চিকিৎসা করানোর চেষ্টা। কিন্তু তাতেও প্রতারণার শিকার হয়েছেন।সুরাইযার বাবা জানান, এস টিভি নামে একটি চ্যানেলে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন কবিরাজের সঙ্গে। অপর পাশ থেকে বিকাশে টাকা দিতে বলে। না হলে ওষুধ দিতে পারবে না। এই প্রতারক চক্রটি বিভিন্ন সময় আমাদের থেকে মোট ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়েছে। কথা ছিল ৭ দিনের মধ্যে সুরাইয়াকে তারা ভালো করে দেবে।সুরাইয়ার বাবা আরও বলেন, মাগুরা পুলিশ সুপার অফিসে লিখিত অভিযোগ করেছি। পুলিশ কথা দিয়েছে বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখবে। তবে আমরা এই প্রতারকদের থেকে যেন সাবধানে থাকি সেটাও পুলিশের থেকে সতর্ক করে দিয়েছে।এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, সদর থানায় এ রকম কোনো লিখিত অভিযোগ আসেনি। তাঁরা যদি থানায় এসে অভিযোগপত্রটি দেয় তবে সদর থানা থেকে আমি অবশ্যই ব্যবস্থা নিব। আইনগত যা করার তা করতে পারব।
6
বহুল আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আজ শুক্রবার দুপুরে মৌকে আদালতে হাজির করে সিআইডি। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আর্জি জানান। তাঁকে জামিন দেওয়া হলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে এবং তিনি পালিয়ে যেতে পারেন রিমান্ড প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়। তৃতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের তাঁর কাছ থেকে মামলার ঘটনা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে বিকেল তিনটার পর মৌয়ের মামলার শুনানি হয়। মৌকে আদালতের হাজতখানায় রাখা হয়। মৌয়ের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদক আইনের মামলায় মৌকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ৬ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরও আগে গত ২ আগস্ট তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।প্রসঙ্গত, গত ১ আগস্ট অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মৌকে আটক করা হয়। এ সময় তাঁর বাসা থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদি উদ্ধার করা হয়।মৌয়ের বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা গেছে। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা হয়।
6
সব দেশের পর্যটকদের জন্য খুলল থাইল্যান্ডের দ্বার। করোনা মহামারির প্রেক্ষাপটে যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম সেসব দেশের নাগরিকদের থাইল্যান্ডে ভ্রমণের অনুমতি ছিল। এখন থেকে বিশ্বের যে কোনো দেশের নাগরিক থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার সরকারের উপ মুখপাত্র রাছদা ধ্নাদিরেক এ তথ্য জানিয়েছেন। খবর ব্যাংকক পোস্টের তবে পর্যটকদের থাইল্যান্ডে প্রবেশের পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন সংশোধিত বিশেষ ট্যুরিস্ট ভিসা (এসটিভি) অনুযায়ী বিদেশি পর্যটকদের সর্বনিম্ন ৯০ দিন থেকে ২৭০ দিন পর্যন্ত থাকার অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার। রাছদা জানান, কেবল কম ঝুঁকিপূর্ণ দেশগুলির লোকদের জন্যই এতদিন বিশেষ ভিসা পাওয়া যেত। তবে কঠোর অবস্থার জন্য পর্যটকের সংখ্যা একেবারেই কমে গিয়েছে। মন্ত্রিপরিষদে এসটিভি ভিসাধারী ইয়ট দর্শনার্থীদের থাকার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা মঙ্গলবার মঙ্গলবার জোর দিয়ে জানিয়েছেন, থাইল্যান্ডে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কোনো শঙ্কা নেই।
3
লালমনিরহাটে কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার ওরফে খোকা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকারের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
4
কপালে টিপ পরায় রাজধানীতে এক শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য পংকজ নাথ। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত সহ্য করা হবে না। শাড়ি, চুড়ি, টিপ, কাজল, কুমকুম চিরন্তন বাঙালি নারীর অনন্য ভূষণ। যেটি বারংবার উজ্জ্বলভাবে উঠে এসেছে আমাদের সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, চলচ্চিত্রে। টিপ বাঙালি নারীর মর্যাদার প্রতীক। এটি ভালোবাসা, সম্মান, গৌরব ও অহংকারের চিহ্ন। টিপ ছাড়া বাঙালি নারীর সাজের পূর্ণতা আসে না। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, শুধু বাঙালি নারী নয়, আধুনিক ফ্যাশনেও ধর্ম, বর্ণ নির্বিশেষে টিপ ব্যবহার অনেকটাই অপরিহার্য। এটি নারীর ব্যক্তি স্বাধীনতা। এর ওপর আঘাত মানে চিরন্তন বাঙালি সংস্কৃতির ওপর আঘাত, মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনার ওপর আঘাত, নারীর স্বাধীনতার ওপর আঘাত। যারা টিপ পরাকে প্রকাশ্যে কটূক্তি করার দুঃসাহস দেখায়, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা আজ সময়ের দাবি। বিডি প্রতিদিন/ফারজানা
6
করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধে কুমিল্লার তিতাস উপজেলার প্রতিটি গ্রাম স্ব-উদ্যোগে লকডাউন ঘোষণা করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি গ্রামের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেয় তারা। স্থানীয়রা জানায়, গ্রামের সচেতন মানুষ ও যুবসমাজ উঠান বৈঠক করে করোনাভাইরাস থেকে নিজেদের নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নেয়। এছাড়া গ্রামের চায়ের দোকানে আড্ডা না দেওয়া ও অবাধ চেলাফেরা না করারও সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী। কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মো. ইব্রহীম সরকার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে কলাকান্দি গ্রামবাসীকে নিরাপদে রাখতে গ্রামের সবার সম্মতিক্রমে সব সংযোগ সড়ক বন্ধ করে গ্রামটি লকডাউন করা হয়েছে। জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, সবাই মিলে সামাজিকভাবে আমাদের মাছিপুর গ্রাম লকডাউন ঘোষণা করেছি। আমাদের গ্রামের সঙ্গে প্রতিটি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছি। এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলার বিভিন্ন হাটবাজারে অপ্রয়োজনে ঘোরাঘুরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএিনও) রাশেদা আক্তার। আর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন।
6
ঈদের দিন কী পরবেন নোবেল: দেখে নিন সম্প্রতি দেশে এসেছিলেন ভারতের সারেগামাপার রিয়্যালিটি শোর বাংলাদেশি প্রতিযোগী মঈনুল আহসান নোবেল। বর্ণিল ঈদ ম্যাগাজিনে পাঞ্জাবির ফটোশুটে অংশ নেন। এর ফাঁকে গল্পচ্ছলে চলতে থাকে আড্ডা। নোবেল বলতে থাকেন তার ঈদের অভিজ্ঞতা। দুই বাংলাতেই এখন পরিচিত মুখ নোবেল। ভক্তও জুটে গেছে লাখ লাখ। বাইরে বেরোলেই সেলফি-শিকারির ভিড়। তাই এবারের ঈদই বেশি ভালো লাগার কথা নোবেলের। কিন্তু সেই ধারণা ভুল। নোবেল জানালেন, ছোটবেলার ঈদের আনন্দের সঙ্গে এখনকার ঈদ মেলাতেই চাই না। ওই সময়ে (ছোটবেলার) ঈদের নতুন জামাকাপড় লুকিয়ে রাখতাম। পাছে কেউ দেখে ফেলে। চাঁদরাতে মাথার পাশে রেখেই ঘুমাতাম। সকাল হলেই নতুন পোশাক পরা শেষ।' তবে এখন আর ঈদের পোশাক নিয়ে তেমন উৎসাহ নেই। তবে ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি পরেই ঈদগাহে যান। আগে থেকেই ঈদের দিন বাইরে খুব একটা ঘোরাঘুরি করেন না। তাহলে কীভাবে কাটে নোবেলের ঈদের দিন? হাসলেন, তারপর বললেন, 'এই তো নামাজ পড়ে এসেই পাঞ্জাবি খুলে একটা পাতলা ঢিলে পোশাক পরে ঘরে বসে যাই। এ দিন বাসায় দারুণ দারুণ সব খাবার রান্না করেন আমার আব্বু। দিনভর সেসব খেয়েই কেটে যায় সময়।' তাই এখন ঈদের পোশাক মানে সকালের ওই পাঞ্জাবিটাই। এরপর উদোর পূর্তি করতেই যে পোশাকে থাকলে ভালোমতো খাওয়া যাবে, সেটা পরেন তরুণ এই শিল্পী। এবারের ঈদ কীভাবে কাটবে সেটা এখনো জানেন না নোবেল। কারণ, প্রতিযোগিতার শুটিং থাকলে হয়তো কলকাতাতেই কাটাতে হবে। বন্ধ পেলে দেশে আসার ইচ্ছা আছে। বাকিটা সময়ই ঠিক করে দেবে বলে মনে করেন নোবেল। সৌজন্যে: প্রথম আলো বর্ণিল ঈদ
4
ঈদুল আজহার ছুটি শেষে শুক্রবার ভোর থেকে সারাদেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই কঠোর লকডাউন বলবৎ থাকবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। করোনা সংক্রমণের উল্লম্ফন ঠেকাতে দুই সপ্তাহের এই কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার এবার 'কঠোর' অবস্থানে থাকবে। পুলিশ ও বিজিবি সদস্যদের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। এবারের কঠোর লকডাউনে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে কলকারখানা ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প। গতবারের মতোই বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের হলেই গুণতে হবে জরিমানা, যেতে হতে পারে জেলে। করোনার সংক্রমণ ও মৃত্যুর উচ্চ হারের কমিয়ে আনার পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে সরকার গত ১ জুলাই দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছিল। ঈদুল আজহা উপলক্ষে নয় দিনের জন্য তুলে নেওয়া হয় কঠোর লকডাউন। ঈদুল আজহার পর বিধিনিষেধ শিথিলের সময়সীমা যে আর বাড়ছে না তা বৃহস্পতিবার দুপুরেই নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি সমকালকে বলেন, 'কঠোর লকডাউন বলতে এবার অফিস আদালত, গার্মেন্টস, রপ্তানি সব বন্ধ থাকবে। আগের মতো মানুষের প্রয়োজন হবে না বাইরে যাওয়ার। এবারের লকডাউন গতবারের চেয়ে অপেক্ষাকৃত কঠিন হবে। মাঠে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্য থাকবে।' কঠোর লকডাউন ঘোষণার পর গ্রাম থেকে নগরমুখী মানুষের ঢল নামে। বৃহস্পতিবার দুপুর হতে মুন্সীগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের বাংলাবাজার, পাবনার কাজিরহাট, মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাটে মানুষের ভিড় উপচে পড়ে। সংক্রমণের তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মেনে যাতায়াতে সরকারি নির্দেশনা যখন একেবারেই মানা হচ্ছে না, তখন স্বাস্থ্য অধিদপ্তর ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সদস্যরা বলেছেন, ঈদুল আজহার পর সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সংক্রমণ বেড়ে গেলে দেশের হাসপাতালগুলো রোগী ভর্তি, সেবাদানের সক্ষমতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই আশঙ্কার কথা আসতেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'ঈদ উদযাপনে যারা গ্রামের বাড়িতে যারা গিয়েছেন, তারা জানেন যে, সব বন্ধ থাকছে। তাদের কর্মক্ষেত্রও বন্ধ থাকছে। তারা সময় নিয়েই গেছেন। আমি বলব, তারা যেন পাঁচ তারিখের (৫ আগস্ট) পরই আসেন। এখন তাদের আসার প্রয়োজন নেই।' সংক্রমণ নিয়ন্ত্রণে এবারের লকডাউনের গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন বলেন, 'এই ১৪টা দিন খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে আমাদের আহ্বান থাকবে, মানুষকে ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। ঘরের বাইরে এলে অবশ্যই ডাবল মাস্ক পববেন। যদি এটা করতে পারি ১৪ দিনের জন্য, তাহলে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। না হলে তা বাড়তে থাকবে। হাসপাতালে রোগীর চাপ কমাতে আমাদের অসুবিধা হবে।' গত বছরের মার্চে বাংলাদেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর কঠোর বিধিনিষেধ আরোপ করে সব অফিস-আদালত, গণপরিবহন বন্ধ করে এক মাসের জন্য ঘোষণা করা হয় সাধারণ ছুটি। পরে দেশের খেটে খাওয়া মানুষের রুটিরুজি তথা অর্থনৈতিক মন্দার কথার চিন্তা করে শিথিল করা হয় বিধিনিষেধ। এরপর কখনও পূর্ণাঙ্গ, কখনও আংশিক লকডাউন আরোপ করে সংক্রমণ কমানোর চেষ্টা করে সরকার। সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু দেশের মানুষ সে লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়ায় এখানে-সেখানে। লকডাউনে মূল সড়কে খুব একটা বের না হলেও পাড়া-মহল্লায় আড্ডাবাজি থেমে নেই। সংক্রমণের ভয়কে তোয়াক্কা না করে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় সভাসমাবেশ চলছে হরদম। এমন পরিস্থিতিতে দেশে হানা দেয় ভারতের অতি সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট। গত এপ্রিল মাস থেকে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে, প্রতিদিন গড়ে দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর আসতে শুরু করে। তবে পুরনো সব রেকর্ড ভেঙে গত জুলাই থেকে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় পুরনো সব রেকর্ড ভেঙে মৃত্যু সংখ্যা ছাড়িয়ে যায় দুইশর কোটা। গড়ে ১১ হাজার সংক্রমণের খবর জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ মোতাবেক আরোপ করা হয়েছে এই কঠোর লকডাউন। কঠোর লকডাউনে দেশে কোন কোন কার্যক্রম চলবে, কোনটি চলবে না- সেসব জানিয়ে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন যেমন-ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারের কাজ ব্যতিত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কঠোর লকডাউনে যা কিছু বন্ধ থাকবে ঈদের পর ২৩ জুলাই থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহণ (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। সব শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান, ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি বন্ধ থাকবে। যা কিছু থাকবে চলমান কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। কঠোর লকডাউনে ব্যাংকিং কার্যক্রম নিয়ে গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। লকডাউন চলাকালে ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ/বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোডিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ভাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি কর্পোরেশন/পৌরসভা (পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশাকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে। সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন। জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ডভ্যান/নৌযান/পণ্যবাহী রেল/ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন টেকঅ্যাওয়ে) করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট/প্রমাণ প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তাদের চলাচলের জন্য বিমান বাংলাদেশ, ইউএস বাংলা ও নভোএয়ারকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। লকডাউন বাস্তবায়নে নির্দেশনা আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার' বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি/কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সে সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নিবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন। সংক্রমণ কমিয়ে আনতে সরকার দেশে টিকাদান কর্মসূচি বিস্তৃত করেছে। ৪০ বছরের বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়েছে। দেশে অ্যাস্ট্রোজেনেকার কোভিড শিল্ড ও ফাইজারের টিকা ফুরিয়ে গেলেও এখন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্না ও চীন থেকে পাওয়া সিনোফার্ম টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩০ বছর বয়সী নাগরিকদের টিকার জন্য নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এক বুলেটিনে বলেছেন, আমরা চাই দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে। টিকা জোর করে দেওয়ার কোনো ব্যাপার না। কিন্তু টিকাই পারে সংক্রমণের হার কমাতে। টিকা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে দ্রুত টিকা নিতে হবে। তাতে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। করোনাভাইরাস সংক্রমণের পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। কঠোর লকডাউনের আগে তাই করোনার পাশাপাশি ডেঙ্গুবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
6
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে শুক্রবার (২২ এপ্রিল) ৫৮তম দিনে গড়িয়েছে রুশ বাহিনীর এই অভিযান। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানায়। আন্তর্জাতিক গণমাধ্যম 'আল-জাজিরা' এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওএইচসিএইচআর'র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী- রুশ হামলায় ইউক্রেনের দুই হাজার ৩৪৫ বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজার ৯১৯ জন। ওএইচসিএইচআর'র দাবি, বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে অধিকাংশ বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়েছে। ওএইচসিএইচআর মনে করে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ যেসব অঞ্চলে প্রচণ্ড লড়াই চলছে, সেখানে থেকে তথ্য পেতে দেরি হচ্ছে এবং অনেক জায়গার রিপোর্ট এখনও স্থগিত রয়েছে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও ডোনেটস্ককে (যা একত্রে ডোনবাস নামে পরিচিত) আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ওই দুই অঞ্চলকে বেসামরিকীকরণ, ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চিয়তা ও দেশটিকে নাৎসিমুক্ত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম
3
মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় সক্রিয় থাকায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পরবর্তী দু'দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রাজশাহীতে ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিলেটে ৯১, সন্দ্বীপে ৬১, নেত্রকোনায় ৫৯, চট্টগ্রামে ৫৫ ও বগুড়ায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।এ ছাড়া, সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায় ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, রাজারহাট ও রাঙামাটিতে ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
7
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সরকারের শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন কিমের উপদেষ্টা হিসেবে কাজ করার পরে স্টেট অ্যাফেয়ার্স কমিশনের দায়িত্ব পেলেন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সম্প্রতি দেশটির শীর্ষ পদে বেশ কিছু পরিবর্তন আনে, যার অংশ হিসেবে কিম ইয়ো জং এই পদোন্নতি লাভ করলেন। এদিকে, স্টেট অ্যাফেয়ার্স কমিশন সংস্কারের অংশ হিসেবে নয়জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে কমিশনের সহসভাপতি পাক পং জু এবং জ্যেষ্ঠ নারী কূটনীতিক চো সন হুই রয়েছেন। চো সন হুই উত্তর কোরিয়ার শীর্ষ পদে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
3
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে মো. মহিউদ্দিন সোহেল (৪০) নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। মোহাম্মদ মহিউদ্দিন সোহেল নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিত। সোমবার সকাল ১১ টার দিকে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে হুমকি-ধামকির এক পর্যায়ে মাথা ফাটিয়ে দেয়ার জেরে স্থানীয়রা সংঘটিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। নিহত সোহেলের গ্রামের বাড়ী চাঁদপুরে। তার বাবা রেলওয়েতে কর্মরত থাকার সুবাদে তারা স্বপরিবারে চট্টগ্রামের খুলশী এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। পুলিশ জানায়, চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মাথা ফাটানোর জেরে বাজারের ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় জনতা মিলে সোমবার সকালে মহিউদ্দিন সোহেলকে পিটুনি দেয় বলে তারা জানতে পেরেছেন। স্থানীয় লোকজন জানায়, বাজারের পাশে রেলের দুটি স্টাফ কোয়ার্টার সোহেল দখল করে রেখেছিল। সেখানে বসে সে তার অনুসারী সন্ত্রাসীদের মাধ্যমে চাঁদাবাজি করত। জনতা অতিষ্ঠ হয়ে সোমবার সকালে তাকে গণপিটুনী দেয় বলে তাদের দাবি। ব্যবসায়ীরা জানান, নগরীর খুলশী এলাকায় তার একটি ব্যক্তিগত অফিস রয়েছে। সেখানে ব্যবসায়ী ও বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে গিয়ে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে ইয়াবা অথবা অস্ত্রদিয়ে পুলিশের হাতে তুলে দিত। ঘটনার আগে পাহাড়তলী বাজারে চাঁদার দাবিতে বিতন্ডার জেরে একজন ব্যবসায়ী প্রতিবাদ করে উঠলে তাকে মাথা ফাটিয়ে দেয় চাঁদাবাজ সোহেল। এ খবর বাজারে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ব্যবসায়ীরা এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে সোহেল ও তার সহযোগীদের গণপিটুনী দেয়। এদিকে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান পাট দেড় ঘন্টা বন্ধ রেখে বিক্ষোভ করে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম জানান, বেলা ১২ টার দিকে পুলিশ তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
6
বুয়েটের বিভিন্ন হলে র্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের নামের একটি তালিকা তৈরি করা হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বুয়েটের অডিটোরিয়ামের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আলোচনায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হলে হলে সিনিয়রদের "আশির্বাদ" (র্যাগিং) নামে জুনিয়র সাধারণ শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক নির্যাতনের সঙ্গে জড়িতদের নামের তালিকা তৈরি করা হবে। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যারা নির্যাতনের শিকার হয়েছে তারাও অভিযোগ দিতে পারবেন। এ জন্য প্রত্যেকটি আবাসিক হলে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীদের কাছে নাম চাওয়া হবে। যারা হলে র্যাগিংয়ের নামে নির্যাতন চালাতো তাদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হবে। এছাড়া আজকের আলোচনায় আন্দোলনের পরবর্তী করনীয় সম্পর্কে নেয়া সিদ্ধান্ত বিকেল ৫ টায় সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানানোর কথা বলছেন আন্দোলনকারীরা।
6
মুম্বাইয়ের বান্দ্রার পশ্চিম এলাকার এক বহুতল ভবনে আগুন লেগেছে। ভবনের ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ। খবর এনডিটিভির। সোমবার বিকেলে এ আগুনের সূত্রপাত হয়।। কমপক্ষে ১শ' জন ভবনটির ছাদে আটকা পড়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। এই ভবনটিতে রাষ্ট্র পরিচালিত টেলিকম কোম্পানি এমটিএনএলের অফিস রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কমপক্ষে ১৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত ১৫ জনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ছাদে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নয়তলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার আগে তারা তার পোড়ার গন্ধ পেয়েছেন। মুম্বাইয়ের তাজ মহল প্যালেস হোটেলের কাছাকাছি একটি ভবনে আগুন লেগে একজন নিহত হওয়ার ঠিক একদিন পরেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
3
মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আজহারুল ইসলামকে এ পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কারা কর্তৃপক্ষ জানায়, এ টি এম আজহারুল ইসলামের আইনজীবীরা সাক্ষাৎ করে তার সিদ্ধান্ত জানতে পারবেন। নিয়ম অনুযায়ী এখন তিনি ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে এই আবেদন না করলে যেকোনও দিন রায় কার্যকর হতে পারে। তবে রায়ের বিরুদ্ধে রিভিউ করে দণ্ড পরিবর্তন হওয়ার ঘটনা নজিরবিহীন। এর আগে ফাঁসি কার্যকর হওয়া সব যুদ্ধাপরাধী রিভিউ আবেদন করেও রায় বদলাতে পারেনি। রিভিউ আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণ ভিক্ষা চাইতে হবে। তিনি যদি প্রাণ ভিক্ষা না চান এবং চেয়েও যদি ক্ষমা না পান তাহলে রায় কার্যকরের ক্ষণগণনা শুরু হবে। রায় কার্যকরের আগে তিনি শেষবারের মতো পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। বিডি প্রতিদিন/কালাম
6
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর রক্তভেজা বাংলাদেশের মাটিতে ফিরে এসে পিতৃহীন সন্তানের মতো আওয়ামী লীগকে মায়ের স্নেহেই চারবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে এসেছেন শেখ হাসিনা। সোমবার (১৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, করোনার মধ্যে প্রায় সবদেশে যেখানে অর্থনীতি সংকুচিত হয়েছে, মাথাপিছু আয় কমেছে, সেখানে গত বছর বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। আমাদের ২০১৯-২০ অর্থবছরের মাথাপিছু আয় ২০৬৪ ডলার এখন প্রায় ৯ শতাংশ প্রায় বৃদ্ধি পেয়ে ২২২৭ ডলারে উন্নীত হয়েছে, যা আমাদের জাতির জন্য আরেকটি অর্জন। আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ৯১তম বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে ধান উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদনে চতুর্থ। ড. হাছান বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার ও রায় কার্যকর হয়েছে, যুদ্ধাপরাধের বিচার হয়েছে ও চলমান আছে। তার হাত ধরেই ক্যান্টনমেন্টে বন্দি গণতন্ত্র মুক্তি পেয়েছিল, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বারবার মৃত্যুর উপত্যকা থেকে ফিরে এসে শেখ হাসিনা কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যখন ইসরায়েল কর্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, নারী, শিশু এবং সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ। হিউম্যান রাইটস ওয়াচ এতো কিছু ওয়াচ করে আর এখন পৃথিবীর সমস্ত টেলিভিশন যে এই বর্বরতা দেখাচ্ছে সেটা তাদের চোখে পড়ে নাই, কোনো বিবৃতিও তাদের নাই। পান থেকে চুন খসলেই অ্যামনেস্টি ইন্টারনেশনাল বিবৃতি দেয়, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিয়েছে, শহীদুল হকের পক্ষেও বিবৃতি দিয়েছে। কিন্তু আজকে যখন ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে তখন অ্যামনেস্টি ইন্টারনেশনালের কোনো অফিসিয়াল বিবৃতি দেখতে পাইনি। তাদের মিডিলইস্ট এবং নর্থ আফ্রিকার অঞ্চলের একজন উপপরিচালক একটি বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে কিছু কথা বলেছেন, কিন্তু তাদের অফিসিয়াল কোনো বিবৃতি নাই। এ ধরণের অপরাধে যারা নিশ্চুপ থাকে তাদের অন্য কোনো বিষয় নিয়ে বিবৃতি দেয়ার নৈতিক অধিকার থাকে কি না, এটি বড় প্রশ্ন। বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে হাছান বলেন, তিনি প্রতিদিনই নানা কথা বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। তার এসব বক্তব্য ধারাবাহিকতা ছাড়া আর অন্য কোনো কিছু নয়। আইনশৃঙ্খলাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তার জন্যই কাজ করছে। বিএনপি ও তার মিত্ররা, তাদের পেট্রোলবোমা বাহিনী, সন্ত্রাসীরাই জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে অন্তরায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ফখরুল সাহেব মানতে পারছেন না বলেই এত কথা বলছেন।
6
চলমান করোনাভাইরাস মহামারিতে চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জেরে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং দুই প্রতিবেদকের বিরুদ্ধে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। সেই সঙ্গে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে করা এ মামলার বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এ সংগঠনটি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বলছে, দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়েছি এবং মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গত ১৭ এপ্রিল রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় শাওন আমিন ও রহিম শুভ নামে স্থানীয় দুই সাংবাদিককেও আসামি করা হয়েছে। মামলার বাদী মোমিনুল ইসলাম ভাসানীর অভিযোগ, কয়েকদিন আগে তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা করেন। কিন্তু মামলার একদিন আগে অর্থাৎ ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দুজনের ফেসবুকে তাকে 'চাউল চোর' আখ্যায়িত করে পোস্ট দেয়া হয়। একদিন পর জাগো নিউজ ও বিডিনিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে তার ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে বাংলাদেশ সরকার। কিন্তু এ কর্মসূচিতে প্রতিনিয়ত অনিয়মের খবর আসছে। কিছু জনপ্রতিনিধি এবং খোলাবাজারে বিক্রিয়কারী (ওএমএস) ডিলার চাল আত্মসাৎ করছে। চাল আত্মসাতের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে কয়েক হাজার বস্তা চাল উদ্ধার করেছে। জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং দুই প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা করা হয়েছে, সেটা ২০১৮ সালে কার্যকর করা হয়। বিতর্কিত এ আইনের ধারায় ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে সংগৃহীত তথ্যকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অপরাধ সংঘটন ও সংঘটনে সহায়তার দায়ে ১৪ বছরের কারাদণ্ড বা ২৫ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত
6
২০১৮ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছিল। তবে বছরের ব্যবধানে তা আবারো নেতিবাচক ধারায় ফিরেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশে বিদেশি বিনিয়োগ হয় ৩৪০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ কম। বিদেশি বিনিয়োগ নিয়ে প্রতি বছর 'ইনভেস্টমেন্ট ট্রেন্ডজ মনিটর' প্রতিবেদন প্রকাশ করে আঙ্কটাড। সম্প্রতি বিশ্বব্যাপী প্রকাশ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে এফডিআইয়ের বৈশ্বিক প্রবাহ ছিল কম। ২০১৮ সালে বৈশ্বিক এফডিআই প্রবাহ ছিল ১ দশমিক ৪১ ট্রিলিয়ন ডলার, যা ২০১৯ সালে ১ শতাংশ কমে ১ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ধারা অব্যাহত রেখে গত বছরও এফডিআই প্রবাহ কম ছিল উন্নয়নশীল দেশগুলোয়। ২০১৯ সালে উন্নয়নশীল দেশে এফডিআই প্রবাহ কমেছে ৬ শতাংশ। উন্নয়নশীল দেশগুলোর মোট এফডিআই প্রবাহ কমলেও আঙ্কটাড বলছে, দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবাহ বেড়েছে। এ অঞ্চলে এফডিআই প্রবাহ ১০ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার কোটি ডলার। এ প্রবৃদ্ধির চালক ছিল ভারত। দেশটিতে গত বছর ১৬ শতাংশ বেড়ে এফডিআই প্রবাহের আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ বিলিয়ন ডলার। এ বিনিয়োগের বেশিরভাগই এসেছে সেবা ও তথ্যপ্রযুক্তি খাতে। ভারতে বাড়লেও বাংলাদেশ ও পাকিস্তানে এফডিআই প্রবাহ কমেছে। পাকিস্তানে ২০ শতাংশ কমে এফডিআই এসেছে ১৯০ কোটি ডলার। আর বাংলাদেশে ৬ শতাংশ কমে এফডিআই এসেছে ৩৪০ কোটি ডলার। বিনিয়োগ সংশ্লিষ্টরা বলছেন, জমি ও গ্যাস-বিদ্যুতের মতো ভৌত অবকাঠামোগত সম্পদে ঘাটতির পাশাপাশি বিনিয়োগের সার্বিক পরিবেশে ব্যাপক অস্বস্তি, অস্বচ্ছতা ও বিভ্রান্তি রয়েছে বাংলাদেশে। এ কারণে অনেক ধরনের সক্ষমতায় এগিয়ে থাকলেও দেশে কাক্সিক্ষত পরিমাণে বিনিয়োগ আসছে না। তারই প্রতিফলন দেখা যাচ্ছে আঙ্কটাডের পরিসংখ্যান বিশ্লেষণে। এ ব্যাপারে বিশ্লেষকরা জানিয়েছেন, বাংলাদেশ এখনো ইমেজ সংকট দূর করতে ব্যস্ত। রাজনৈতিক অস্থিতিশীলতার মতো সমস্যা এখন না থাকলেও জমি সমস্যার পাশাপাশি ওয়ান স্টপ ফ্যাসিলিটির অকার্যকারিতার মতো সমস্যা রয়ে গেছে। যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো সমস্যা তো রয়েছেই। ভালো বা খারাপ না, এটাই বাংলাদেশের বাস্তবতা। তবে পৃষ্ঠপোষক সংস্থাগুলোর তদারকিতে বিনিয়োগ পরিবেশে ক্রমেই উন্নতি হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসও খুব দ্রুতই কার্যকর হবে বলে আশা করছি। তাই আগামী দিনগুলোয় বিনিয়োগের চিত্র বদলে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী। এদিকে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানও এফডিআই প্রবাহ কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ২০১৯ সালের নয় মাসের এফডিআই প্রবাহের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে এফডিআই প্রবাহ ছিল ২১৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার। ২০১৮ সালের একই সময়ে এফডিআই প্রবাহ ছিল ২২৬ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ডলার। এ হিসাবে নয় মাসে দেশে এফডিআই প্রবাহ কমেছে প্রায় ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ২০১৮ সালে এফডিআই প্রবাহে বড় ধরনের উল্লম্ফন হওয়ার কারণ ছিল বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানের তামাক ব্যবসা অধিগ্রহণ, যার প্রভাবে এফডিআই প্রবাহ বেড়ে যায় ৬৮ শতাংশ। আর ২০১৯ সালে বড় ধরনের অধিগ্রহণ, নতুন বিনিয়োগ বা বিদ্যমান বিনিয়োগকারীরা পুনরায় বড় ধরনের বিনিয়োগ করেননি। ফলে ২০১৯ সালে বিদেশি বিনিয়োগ প্রবাহ কমে গেছে।
0
দল-মত ভিন্ন হলেও কিছু বিষয়ে ভীষণ মিল রয়েছে দুজনের মধ্যে। দুজনই সাবেক ফার্স্ট লেডি। দুজনের স্বামীই ছিলেন সাবেক সেনা কর্মকর্তা। একজন বিএনপির চেয়ারপারসন, আরেকজন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ প্যাট্রন)। অমিলের জায়গাটা হচ্ছে, একজন সাবেক প্রধানমন্ত্রী হলেও অন্যজনের সেই গৌরব নেই। তবে জীবনের শেষ প্রান্তে এসে রাজনীতিতে নিষ্ক্রিয়তা এবং অসুস্থতা এই দুই নেতাকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। গত কয়েক মাস তাঁরা খবরে আছেন অসুস্থতার জন্য।নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা চলছে তাঁর।এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পরে গত ২৭ এপ্রিল তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় অসুস্থতার জন্য বেশ কিছু দিন খবরে ছিলেন খালেদা জিয়া। ১৯ জুন বাসায় ফেরার পরে আবারও খবরের বাইরে চলে যান। মাঝে করোনার টিকা নিয়ে গণমাধ্যমে খানিকটা জায়গা পান। এখন আবার হাসপাতালে যাওয়ার পরে তাঁর খবর জানা যাচ্ছে। তাঁর সুস্থতা কামনা করে দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছোট পরিসরে দোয়ার অনুষ্ঠান করা হচ্ছে। এসব অনুষ্ঠান থেকে দলের নেতারা তাঁকে নিয়ে দুয়েকটা কথা বলছেন।উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে না পারার জন্য দলের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এ বিষয়ে আক্ষেপ করতে দেখা গেছে। ওই অনুষ্ঠানে আব্বাস বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার ব্যর্থতা তাঁদের নিজেদেরই। হয়তো এই আক্ষেপ নিয়েই তাঁদের এক দিন চলে যেতে হবে।২০১৮-তে কারাবন্দী হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে নিষ্ক্রিয় রয়েছেন খালেদা জিয়া। ২০২০-এর মার্চে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়া বিএনপির এই শীর্ষ নেতা বাসায় থাকার অনুমতি পেলেও রাজনীতিতে তাঁর কোনো ভূমিকা নেই। তাঁর অবর্তমানে দল পরিচালনা করছেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে (তারেক রহমান) ঘিরেই চলছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। যেখানে খালেদা জিয়ার কোনো ভূমিকা নেই বললেই চলে।গত বৃহস্পতিবার খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসার পাশাপাশি এখনো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছে। তাঁর জ্বর এখনো পুরোপুরি সারেনি। জ্বর কখনো আসে, আবার কখনো ছেড়ে যায়।রওশন সিএমএইচেরওশন এরশাদের সঙ্গে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বটা অনেক পুরোনো। এরশাদের জীবদ্দশা থেকে শুরু হওয়া এই দ্বন্দ্বটা এখনো চলমান। এরশাদের মৃত্যুর পর সব শেষ কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যান হন জি এম কাদের। ওই সময় 'চিফ প্যাট্রন' নামে নতুন পদ সৃষ্টি করে সেই পদে রওশনকে বসান জি এম কাদের। পদটি সম্মানের হলেও সেই অর্থে দলে কোনো কাজ নেই বললেই চলে। অনেকটা অলংকারের মতো। তখন থেকেই রাজনীতিকে একরকম 'গুড বাই' বলে দিয়েছেন রওশন।রওশনকে নিয়েও দলে এবং দলের বাইরে কোনো খবর নেই। মাঝে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে তাঁর সাবেক স্ত্রী বিদিশা ও এরশাদ পুত্র এরিকের ঘোষিত জাপার নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করা হয়। তবে এই বিষয়েও রওশন কোনো আগ্রহ দেখাননি।রওশন এরশাদ দুই মাসেরও বেশি সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিউতে নেওয়া হয়। গত ১৪ আগস্ট এই হাসপাতালে ভর্তি হন তিনি। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ২৫ আগস্ট তাঁকে কেবিনে নিয়ে চিকিৎসা করা হয়। মাঝে আরও একবার আইসিইউতে নিয়ে গত সপ্তাহে কেবিনে আনা হয় তাঁকে। এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।রওশনের বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, ওনার (রওশন এরশাদ) অবস্থা একটু খারাপ। উনি আইসিউতে আছেন। বার্ধক্যজনিত জটিলতাটা বেশি ভোগাচ্ছে তাঁকে। এ কারণে ওষুধ সেভাবে কাজ করছে না।
6
ছোট ব্যবসায়ে মূল্য সংযোজন করের (মূসক তথা ভ্যাট) হার কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া কর জমা দেওয়া ও রিটার্ন দাখিলের পদ্ধতি সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছেন তাঁরা। এ ছাড়া ব্যবসায়ীরা পর্যটন খাতকে উদ্বুদ্ধ করতে বিনা শুল্কে ট্যুরিস্ট ভেহিক্যাল তথা পর্যটকবাহী গাড়ি আমদানির সুবিধা চেয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সেবা খাতের হোটেল, রেস্তোরাঁ ও গেস্ট হাউসসহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা তাঁদের এসব দাবি তুলে ধরেন। ব্যবসায়ীদের দাবিগুলো শুনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, 'অনেক ক্ষেত্রেই ভ্যাট ও কর কমানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য, কর নেট বাড়ানো। আমরা বিশ্বাস করি, কর নেট যত বাড়বে, কর রেটও ততই কমবে।' এনবিআর চেয়ারম্যান জানান, সুনির্দিষ্টভাবে পর্যটন খাতের ব্যবসায়ীদের জন্য বিনা শুল্কে ট্যুরিস্ট ভেহিক্যাল তথা পর্যটকবাহী গাড়ি আমদানির সুবিধা নিশ্চিত করা কঠিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, 'এর আগে আমরা অ্যাম্বুলেন্স আমদানিতে সুবিধা দিয়েছিলাম। পরে দেখা গেল, দেশে মাইক্রোবাস আমদানি একবারে শূন্যের কোঠায় নেমে গেছে। অ্যাম্বুলেন্সের নামে মাইক্রোবাস আমদানি শুরু হয়। সে জন্য সুবিধার অপব্যবহার রোধ করতে চায় এনবিআর।' আলোচনা সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুরদের জন্য নিম্ন ও মাঝারি মানের রেস্তোরাঁ (বাংলা খাবার) ও স্ট্রিট ফুডের (ফুটপাতের খাবার) ক্ষেত্রে ভ্যাট সর্বোচ্চ ৩ শতাংশ ও কর হার সর্বোচ্চ ০.৫ শতাংশ করার প্রস্তাব দেন। ইমরান হাসান বলেন, চার ও পাঁচ তারকা হোটেল রেস্তোরাঁগুলোতে বিত্তবান ব্যক্তিরা সেবা নিয়ে থাকেন। তাই সেখানে ভ্যাটের হার সর্বোচ্চ ১৫ শতাংশ করা প্রয়োজন। যেসব রেস্টুরেন্টে অধিক মূল্যের ও বিদেশি খাদ্য বিক্রি হয়, সেগুলোতে মধ্যবিত্ত ও উচ্চ আয়ের চাকরিজীবীরা যান। এ ধরনের রেস্তোরাঁয় ভ্যাটের হার সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করা দরকার। এর বাইরে শিল্পকারখানা ও করপোরেট ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাটের হার সর্বোচ্চ ২ শতাংশ ও কর হার সর্বোচ্চ ১ শতাংশ করার কথা বলেন তিনি। আলোচনায় আরও অংশ নেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), বাংলাদেশ দোকান মালিক সমিতি ও কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।
0
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কোনো মাদকাসক্ত ব্যক্তি জীবনে সফল হয়েছে এমন একটাও নজির নেই। মাদকাসক্ত হয়ে মা-বাবার স্বপ্নকে ধ্বংস করা যাবে না। কোনোভাবেই মাদক গ্রহণের মতো পাপের রাস্তায় পা বাড়ানো যাবে না।আজ শনিবার বেলা ১১টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন তিনি।'সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাণীকে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের অনুপ্রেরণা জোগাতে ৭৮৪ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি-২০২১ প্রদান করা হয়।এ বছর এইচএসসি, এসএসসি, ও-লেভেল, উচ্চ শিক্ষাবৃত্তি ও শিক্ষাসহায়তা বৃত্তি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। ভালো ফলাফলের জন্য এইচএসসিতে ২৭৫ জন, এসএসসিতে ৩৩৬ জন, ও-লেভেলে ২ জন, উচ্চ শিক্ষাবৃত্তি ৮৩ জন ও শিক্ষাসহায়তা বৃত্তি পেয়েছেন ৮৮ জন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'জাতিকে যদি উন্নত করতে হয় শিক্ষা ছাড়া উপায় নেই। আমরা যে অবস্থায় আছি তার চেয়ে একটু ভালো অবস্থানে আমাদের সন্তানদের দেখতে চাই। আর এর জন্য তাঁদের সুশিক্ষিত করার কোনো বিকল্প নেই।'শিক্ষার্থীদের উদ্দেশে কমিশনার বলেন, 'তোমাদের আজকের এই সফলতা জীবনের একটা ক্ষুদ্র পদক্ষেপ। তবে প্রতিটা পদক্ষেপে সফল হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। কেউ তোমাকে তাঁর অবস্থান ছেড়ে দেবে না। তোমাকেই তোমার অবস্থান অর্জন করে নিতে হবে। জীবনে সফলতার শর্টকাট কোন রাস্তা নেই, জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। কর্মক্ষেত্রে জ্ঞানের ঘাটতি নিয়ে সফল হওয়ার কোন সুযোগ নেই।'মাদকের কুফল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, 'জীবনে ভুল করেও কখনো মাদকের সঙ্গে জড়িত হবে না। কোন মাদকাসক্ত ব্যক্তি জীবনে সফল হয়েছে এমন একটাও নজির নেই। মাদকাসক্ত হয়ে মা-বাবার স্বপ্নকে ধ্বংস করা যাবে না। কোনভাবেই মাদক গ্রহণের মতো পাপের রাস্তায় পা বাড়ানো যাবে না।'কমিশনার বলেন, 'বাবাকে বাবা হিসেবে মূল্যায়ন করতে হবে তার পদমর্যাদার হিসেবে নয়। প্রত্যেক বাবা-মাই তার সন্তানকে মানুষ করার সর্বাত্মক চেষ্টা করে থাকেন। বাবা-মার সেই চেষ্টাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সন্তান যেন মানুষ হয় সে চেষ্টায় বাবা মা কঠোর পরিশ্রম করেন।'শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা।
6
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, এক-এগারোর সময় যারা শেখ হাসিনাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে জেলে নিয়ে গিয়েছিল, তারা এখন আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। 'জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস' উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, যারা সেদিন শেখ হাসিনাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে জেলে নিয়ে গিয়েছিল, তারাই এখন আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা কারা? সেটা জাতি ভালোভাবেই জানে। বিএনপি-জামায়াত এক হয়ে আবারও দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, এক-এগারোর কুশীলবেরা বিএনপি-জামায়াতের সঙ্গে একত্রিত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিকে যেন আবারও অমানিশার অন্ধকারে নিমজ্জিত করতে না পারে, সে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সব ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।এক-এগারোর কুশীলবদের ব্যাপারে সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, চিত্তরঞ্জন দাশ, অরুণ সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
9
সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়েছে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চালীয় সেনো প্রদেশের তিনটি গ্রামে। বুধবারের এ ঘটনায় অন্তত ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির একজন সরকারি মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। খবর এএফপির। রিমিস ফুলগানস ডান্ডজিনু নামের ওই মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সশস্ত্র সন্ত্রাসবাদী দলগুলি ডেমনিওল, বোম্বোফা এবং পিটগুয়ার্স (গোরগাদজির সম্প্রদাঅধ্যুশিত) বাজার ও গ্রামে বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা চালালে এতে প্রায় ২০ জন নিহত হয়। এছাড়া এ ঘটনায় কয়েক জন নিখোঁজও রয়েছে।
3
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে দল জয় পেয়েছে কেকেআর। তবে ব্যক্তিগত পারফরম্যান্স আপ্লুত করার মত ছিল না কেকেআরের কিউই পেসার লোকি ফার্গুসনের। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে নাইট রাইডার্সের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব, যাদের দলে ক্রিস গেইলের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যান রয়েছেন। পাঞ্জাব ম্যাচের আগে ক্রিস গেইলকে নিয়ে নিশ্চিত আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফার্গুসন। পাশাপাশি ফার্গুসন ধন্যবাদ দিচ্ছেন অন্য এক বিধ্বংসী ক্যারিবিয়ান তারকাকে বল করতে হবে না বলে। তিনি অন্য কেউ নন, কেকেআরের অত্যন্ত নির্ভরযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেল, যিনি কার্যত ইডেনে তাণ্ডবলীলা চালিয়ে হায়দরাবাদের কাছ থেকে প্রথম ম্যাচ ছিনিয়ে নিয়েছেন। পাঞ্জাব ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ফার্গুসন জানান, কিংস ইলেভেনের ক্রিস গেইল দারুণ ছন্দে রয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন দ্য ইউনিভার্স বস, তা দেখে মন্ত্রমুগ্ধ হওয়া স্বাভাবিক। এহেন গেইলকে আটকানোর জন্য তাদের আলাদা পরিকল্পনা করতে হবে এবং সেটা তারা করেছেনও। তবে সতীর্থ আন্দ্রে রাসেলের বিরুদ্ধে তাকে বল করতে হবে না, এই বিষয়টাই স্বস্তি দিচ্ছে ফার্গুসনকে। প্রথমত, গেইল প্রসঙ্গে ফার্গুসন বলেন, 'ক্রিস (গেইল) এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। শেষ ম্যাচে ও সত্যিই অসাধারণ ব্যাট করেছে। ওর খেলা দেখতে দারুণ লাগে। তবে ওকে আক্রমণ করার মত বেশ কয়েকটা জায়গা রয়েছে।' একা গেইল নয়, বরং পাঞ্জাবের গোটা ব্যাটিং লাইনআপ নিয়ে সতর্ক শোনায় ফার্গুসনকে। তিনি বলেন, 'পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। তবে আমাদের নিজেদের পরিকল্পনায় জোর দিতে হবে। যদি নিজেদের শক্তির দিকে নজর দেওয়া যায়, তবে টি-২০ ক্রিকেটে তুলনায় ভালো দল হিসেবে নিজেদের মেলে ধরা সম্ভব।' পরক্ষণেই সতীর্থ আন্দ্রে রাসেল সম্পর্কে ফার্গুসন বলেন, 'রাসেলের ইনিংসটা সম্পর্কে যাই বলা হোক, কম বলা হবে। ব্যক্তিগতভাবে এমন বিধ্বংসী ইনিংস আমি আগে কখনো দেখিনি। এক কথায় অবিশ্বাস্য ইনিংস। আমি খুশি এটা ভেবে যে, রাসেল আমাদের দলের ক্রিকেটার। তাই ওর বিরুদ্ধে বল করতে হবে না আমাকে।' বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর
12
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত, পলাতক ও অন্যান্য মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গতকাল বুধবার বিকেলে কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন, সুরুজ মিয়া, ওয়ায়েস কুরুনী। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পলাতক, সাজাপ্রাপ্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
6
করোনাভাইরাসের টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে কিরগিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আলিমকাদির বেইশেনালিয়েভকে গ্রেফতার করা হয়েছে। তিনি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্যবহার করে ওইসব টিকা কিনেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া করোনাভাইরাসের চিকিৎসা করার জন্য একটি বিষাক্ত গাছের শিকড় ব্যবহার করার সুপারিশও তিনি করেছিলেন। তবে তার গ্রেফতার আর্থিক দুর্নীতি না প্রেসিডেন্টের সাথে ক্ষমতার দ্বন্দ্বের কারণে, তা এখনো স্পষ্ট নয়। কিরগিস্তানের সরকারি আইনজীবীরা শুক্রবার বলেন, দেশে প্রয়োজনের চেয়ে বেশি টিকা ক্রয় করেছিলেন বেইশেনালিয়েভ। এতে মোট ১.৫ বিলিয়ন সোম (১৯ মিলিয়ন মার্কিন ডলার) বেশি খরচ হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয় যে চীন, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে কিরগিস্তান করোনার টিকা পেয়েছে। কিন্তু তারপরও ২০২১ সালে ২৪,৬০,০০০ ডোজ অতিরিক্ত টিকা ক্রয় করা হয়েছে। গত মে মাস থেকেই বেশ চাপে ছিলেন বেইশেনালিয়েভ। তিনি তার মন্ত্রণালয়ের কর্মীদের ভীতি প্রদর্শন করা, যৌন নির্যাতন করছেন বলে অভিযোগ রয়েছে। বেইশেনালিয়েভকে প্রেসিডেন্ট সাদির জাপারখের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। তার অনুমোদনক্রমেই বাড়িতে তৈরী বিষাক্ত গাছের শিকড়ের রসকে করোনা নিরাময়ের ওষুধ হিসেবে সরকারি হাসপাতালগুলোতে ব্যবহার করা হতো। তিনি বলেছিলেন, জাপারভই ব্যক্তিগতভাবে চিকিৎসকদের দেয়ার জন্য ওই ব্যবস্থাপত্র দিয়েছিলেন। অন্তঃদ্বন্দ্বতবে এই গ্রেফতার নিয়ে সরকারের মধ্যে অন্তঃদ্বন্দ্বের গুঞ্জন জোরদার করেছে। বেইশেনালিয়েভ গত বৃহস্পতিবার সকালেও প্রেসিডেন্টের পাশে প্রকাশ্যে দেখা গিয়েছিল। আর সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে মন্ত্রণালয়ে সামরিক পোশাক পরা বাহিনী প্রবেশ করে। তাকে হাতকড়া পরিয়ে অফিস থেকে বের করা হয়। সরকারি আইনজীবী শুক্রিবার এএফপিকে বলেন, ন্যাশনাল সিকিউরিটি কমিটি তাকে গ্রেফতার করে কারাগারে রেখেছে। তিনি এখন বিচারের অপেক্ষায় আছেন। তবে বেইশেনালিয়েভ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সার্ভিস তার ওপর চাপ সৃষ্টি করছিল। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তানে প্রায়ই রাজনৈতিক অস্থিরতার কারণে প্রেসিডেন্টরা ক্ষমতাচ্যুৎ হন। ২০২০ সালে নির্বাচন-পরবর্তী গোলযোগের প্রেক্ষাপটে জাপারভ ক্ষমতায় আসার আগে কারাগারে ছিলেন। সূত্র : আলজাজিরা
3
শ্রীনগরে মরা মুরগির মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও বাজার কমিটির লোকজন জানায় আরিফ নামক এক মুরগীর মাংশ ব্যবসায়ী ঢাকা কাপ্তান বাজার থেকে দু'টি বস্তায় ভরে প্রায় ২০০ কেজি মরা মুরগির মাংস এনে মঙ্গলবার সকালে শ্রীনগর সদর বাজারে বিক্রির করার সময় পচা গন্ধে বাজার সয়লাব হয়ে যায়। এ সময় বাজারের লোকজন মাংসসহ তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তকে গ্রেফতার করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। শ্রীনগর থানার এসআই মুদাচ্ছের জানায় আসামি আরিফ শ্রীনগর সদর বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে গত ১০/১২ দিন ধরে মুরগির মাংস বিক্রি করে আসছিল। সে উপজেলার বালাশুর গ্রামের আসলাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সেলফ খুলতেই বের হলো কোটি টাকার স্বর্ণশার্শা (যশোর) সংবাদদাতাবেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক কোটি টাকার দুই কেজি (১৭টি বার) স্বর্ণসহ সাহাবুদ্দিন নামে একজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সাহাবুদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার মোবারকের ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় পুটখালীর মসজিদবাড়ী বিজিবি পোস্ট থেকে একটি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পুটখালী ক্যাম্পে সাংবাদিকদের বলেন, নিজস্ব গোয়েন্দার মাধ্যমে সংবাদ পেয়ে মসজিদ বাড়ী বিজিবি পোস্টে অভিযান চালিয়ে সাহাবুদ্দিনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের সেলফ স্টার্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯শ' ৯৯ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান। এই স্বর্ণের মালিক কে এ প্রশ্নে সিও ইমরান উল্লাহ সরকার বলেন, ধৃত আসামির নিকট থেকে কোন তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
6
কক্সবাজারের মহেশখালীর কোহেলিয়া নদী হারিয়ে যাচ্ছে অভিযোগ করে তা রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। তাঁরা বলছেন, কথিত উন্নয়নের নামে নদী দূষিত ও দখল হয়ে যাচ্ছে। এখনই পদক্ষেপ না নিলে কোহেলিয়া নদী বাঁচানো যাবে না।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত 'কোহেলিয়া নদীর অধিকার' শীর্ষক সংবাদ সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন।ওয়াটারকিপার্স বাংলাদেশ ও জাতীয় নদী জোট আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, কক্সবাজারের মাতারবাড়ীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের মালামাল ও পণ্য পরিবহনের উদ্দেশ্যে মীর আক্তার হোসেন লিমিটেড ইতিমধ্যেই রাস্তা নির্মাণের জন্য কোহেলিয়া নদীর ৭ দশমিক ৪ কিলোমিটার অংশ ভরাট করেছে। এতে প্রভাব পড়ছে কোহেলিয়া নদীর দুপাশের মানুষের জীবন-জীবিকায়।লিখিত বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও জাতীয় নদী জোটের সদস্যসচিব শরীফ জামিল বলেন, কোহেলিয়া নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে মহেশখালী ও মাতারবাড়ীর কালারমারছড়া, ধলঘাটা, মাতারবাড়ী ও হায়ানক ইউনিয়নের দুই হাজারের অধিক জেলে পরিবার। রাস্তা নির্মাণ শুরুর সঙ্গে সঙ্গে পরিবারগুলোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। মহেশখালী ও মাতারবাড়ী এলাকা দেশের লবণশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী দিয়ে বছরে চার থেকে পাঁচ মাস গড়ে দৈনিক ২০ থেকে ২৫টি লবণের নৌকা যাতায়াত করত। এলাকায় ভারী শিল্পায়ন ও নদী ভরাটের কারণে লবণচাষি, সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।'শরীফ জামিল জানান, কোহেলিয়া নদী ভরাট করে রাস্তা নির্মাণের বিষয়টি নাগরিকদের পক্ষ থেকে অনুসন্ধানের উদ্দেশ্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও জাতীয় নদী জোটের দুটি পরিদর্শক দল নদীসংলগ্ন এলাকা পর্যবেক্ষণ করেছে। সরেজমিন দেখা গেছে, মহেশখালী-মাতারবাড়ী এলাকায় ইতিমধ্যেই কোহেলিয়া নদীর বৃহৎ অংশ ভরাট হয়ে গেছে। ইউনুসখালী এলাকায় নদীর প্রায় দুই কিলোমিটার অংশ সম্পূর্ণ অংশ ভরাট করায় নদীর মাধ্যমে নৌযোগাযোগ বিঘ্নিত হয়েছে। কোনো মাছ ধরার নৌকা বা লবণ বহনকারী নৌযান এখন নদীতে চলাচল করতে পারে না। এটি একসময় কক্সবাজার ও চট্টগ্রামের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যের জন্য সুবিধাজনক ছিল। নদী ভরাটের সঙ্গে সঙ্গে সংলগ্ন প্রাকৃতিক খাল ও স্লুইসগেটগুলো ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কিছু মানুষ সব মৌসুমেই জলাবদ্ধতায় ভুগছে।মুখ্য আলোচকের বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, 'নদীকে রক্ষা করতে ব্রিটিশ শাসনামল থেকেই আইন রয়েছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারের অনেক দায়িত্ব রয়েছে। নদী রক্ষায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যে আদেশ রয়েছে, সেই অনুযায়ী আইনের প্রয়োগ করে কোহেলিয়া নদীকে রক্ষা করা জরুরি।'মহেশখালীর কোহেলিয়া নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর বলেন, 'আমরা কোহেলিয়া নদী রক্ষায় অনেক আন্দোলন করেছি। প্রতিবাদ করেছি। কোহেলিয়া নদীর সঙ্গে সাড়ে চার লাখ মানুষের জীবিকা জড়িত। নদী ভরাট হয়ে গেলে নদী-সংশ্লিষ্টরা বিপদে পড়বেন। লবণ উৎপাদনের জমি ধ্বংস হয়ে যাবে।'সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় নদী জোটের আহ্বায়ক শারমীন মুরশিদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং জাতীয় নদী জোটের প্রতিষ্ঠাতা সদস্য সাইদা রোক্সানা খান।
6
ভিন ধর্মে বিয়ে রুখতে ধর্মান্তরণ প্রতিরোধী আইন নিয়ে বর্তমান ভারতে যা হচ্ছে, তাকে এক হাত নিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেনি তিনি। 'লাভ জিহাদ'-এর অজুহাতে একের পর এক বিজেপিশাসিত রাজ্য যখন বিয়ের নামে ধর্মান্তরণ প্রতিরোধী আইন কার্যকর করতে উঠেপড়ে লেগেছে, সেই সময় অমর্ত্য সেনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। সোমবার ঘটনাচক্রে ভিনধর্মী এক দম্পতিকে নিয়ে মামলার শুনানিতে রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্ট বলেছে, একজন প্রাপ্তবয়স্ক তরুণী যদি স্বামীর সঙ্গে থাকতে চান, নিজের ইচ্ছায় জীবন কাটাতে চান, সেই স্বাধীনতা রয়েছে তার। তিনি বলেন, অবিলম্বে এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিত। এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। এটা খুবই বড় বিষয়। ভারতের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। আকবরের সময় নিয়ম হয়েছিল, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন। এবং যে কোনো ধর্মে বিয়ে করতে পারেন। ফলে আমাদের দেশে সেই সংস্কৃতি রয়েছে। আমাদের সংবিধানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার কথা খুব স্পষ্টভাবে বলা আছে। ফলে এমন আইন সংবিধানকেই অপমান করে নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, এখন 'ক্রিমিনাল অ্যাক্ট অব লাভ জিহাদ' বলা হচ্ছে। তলিয়ে দেখলে বোঝা যায় 'লাভ' বা প্রেমের মধ্যে কোনো 'জিহাদ' নেই। ভিন ধর্মের কাউকে ভালোবেসে বিয়ে করলে, তার মধ্যে কোনো 'জিহাদ' থাকতে পারে না। তেমনই একটি ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করলেও সমস্যা নেই। এটা একটা রাজনৈতিক দল করছে। এর ফলে ভারতকে অপমান করা হচ্ছে। এটা ভারতের সংস্কৃতি নয়। আমার বিশ্বাস, আদালত এর জবাব দেবে। সূত্র: আনন্দবাজার। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বেশ কিছু বাসের কাচ ভেঙে যায়। পরে উভয় পক্ষের লোকজন বেশ কিছু মোটরসাইকেলও ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ভুলতা ফ্লাইওভার এলাকার আশপাশে অবস্থিত গাউছিয়া মার্কেট, তাঁতবাজার, রাবেত আল হাসান ও হক সুপারমার্কেটের ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সদস্যসচিব মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জেলা বিএনপির সমাবেশ ছিল। সমাবেশে অংশ নিতে দুপুরে তাঁদের আড়াই শতাধিক নেতা-কর্মী ভুলতা ফ্লাইওভার এলাকায় বাসের জন্য জড়ো হয়। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল ও উপজেলার ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতা-কর্মী একই জায়গায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মাসুদুর রহমানসহ ৯ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান। অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান প্রথম আলোকে বলেন, 'আমাদের কিছু নেতা-কর্মী ভুলতা থেকে গাউসিয়া আসছিলেন। ছাত্রদল নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ যাওয়ার পথে আমাদের ছেলেদের ওপর হামলা করেন। পরে হামলার খবর পেয়ে আশপাশের এলাকার নেতা-কর্মীরা গিয়ে তাঁদের প্রতিহত করেন। খবর পেয়ে ঘটনার পর আমরা সেখানে গিয়েছিলাম।' সংঘর্ষে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাশেদ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগ নেতা বাবু, রিপন, হৃদয়সহ মোট ১১ জন আহত হয়েছেন বলে জানান তিনি। ঘটনাস্থলে থাকা ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
6
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম। ব্রাজিলকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পরে বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু দাবি করেছেন, হ্যাজার্ড এবং ডি ব্রুইনিকে কিভাবে মাঠে পজিশন নিয়ে খেলতে হবে সেই পরামর্শ দিয়েছিলেন তিনি। আর বেলজিয়াম কোচ রর্বাতো মার্টিনেজ লুকাকুর দেওয়া পরিকল্পনা নিয়েই ম্যাচের ব্রাজিলের বিপক্ষে কৌশল সাজিয়েছিলেন। সে হিসেবে ডি ব্রুইনি ছিলেন 'ফলস নাইন' পজিশনে। দুর্দান্ত এক গোল করে সেই ডি ব্রুইনি দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন। লুকাকু সাধারণত স্ট্রাইকার হিসেবে খেলেন। কিন্তু ব্রাজিলের বিপক্ষে তিনি ডান উইংয়ে খেলার সিদ্ধান্ত নেন। বেলজিয়াম কোচ মার্টিনেজ যখন এভারটনে ছিলেন রাইট উইং ধরে অনেক খেলেছেন বলে জানান লুকাকু। আর তাতে হ্যাজার্ডকে লেফট উইংয়ে রাখার পরিকল্পনা নেওয়া হয়। কেভিন ডি ব্রুইনি ছিলেন 'ফলন নাইন' হিসেবে। এছাড়া লুকাকু এবং কোচ মিলে দলের সবার মধ্যে পরিকল্পনাটা ছড়িয়ে দিতে এবং সবাইকে কৌশলটা বুঝিয়ে দিতে সহায়তা করেছেন বলেও দাবি করেন। লুকাকু বলেন, 'আমি এভারটনে এই কৌশলে কোচ মার্টিনেজের অধীনে অনেকে খেলেছি। আমি জানতাম ঠিক কিভাবে কি করতে হবে। আমি হ্যাজার্ড এবং ডি ব্রুইনিকে পরিকল্পনাটা ভালো মতো বুঝিয়ে দিয়েছি এবং তারা মাঠে তা দারুণভাবে প্রয়োগ করেছে। মাঠের চারধারে খেলতে পারা আমার শক্তির দিক। এছাড়া আমি সবসময় সতীর্থদের খেলায় উন্নতি করার পরামর্শ দিতে চেষ্টা করি। আমি যতদূর পারি গোল করতে চাই আবার সতীর্থদের দিয়ে গোল করাতেও চাই।' বেলজিয়াম কোচ মার্টিনেজ কৌশলের বিষয়ে জানিয়েছে, কৌশলে পরিবর্তন আনলেও দলের শিষ্যরা তার সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছেন। তারা সাহসের সঙ্গে খেলাটা খেলেছেন বলেও জানান বেলজিয়াম কোচ। মার্টিনেজ বলেন, 'মাঠে যখন দল খেলবে তখন কৌশলের দিক থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে। 'কৌশল ঠিক থাকলে অনেক সময় খেলার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে ম্যাচ আপনার নিয়ন্ত্রনে আছে এবং আপনি ম্যাচটি জিততে যাচ্ছেন। তবে দলের নাম যখন ব্রাজিল তখন এটা ভাবার কোন সুযোগ নেই।' এছাড়া বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে হলে সাহসী কৌশল নিতে হবে বলেও মনে করেন বেলজিয়াম কোচ।
12
ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বেড়েই চলেছে জ্বালানির দাম। গত ১০ দিনে দেশটিতে ৯ বার বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার মধ্যরাতেও পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ে ৮০ পয়সা। গত ১০ দিনে প্রতি লিটারে মোট বেড়েছে ৬ রুপি ৪০ পয়সা।কলকাতায় এক লিটার পেট্রলের দাম প্রায় পৌঁছেছে ১১২ রুপির কাছাকাছি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রতি লিটারে ৮০ পয়সা বাড়ার পর এক লিটার পেট্রলের দাম হয় ১১১.৩৫ রুপি। প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.২২ রুপি।তবে দিল্লিতে এক লিটার পেট্রলের দাম এখন ১০১.৮১ রুপি, ডিজেল ৯৩.০৭ রুপি। মুম্বাইতে ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়েছে। এক লিটার ডিজেলের দাম সেখানে ১০০.৯৪ রুপি, পেট্রল ১১৬.৭২ রুপি। চেন্নাইতে এক লিটার পেট্রল ১০৭.৪৫ রুপি।প্রতিবেদনে বলা হয়, রাজ্যের চাপানো করের কারণে এক এক রাজ্যে জ্বালানির দাম ভিন্ন।এদিকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দায়ী।জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী একটি টুইট বার্তায় বলেছেন, আমাদের দাবি সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা এবং পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো বন্ধ করা উচিত।আরেকটি টুইট বার্তায় রাহুল গান্ধী দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দামের সঙ্গে ভারতের জ্বালানি তেলের দাম তুলনা করেছেন। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি।গত বছরের ৪ নভেম্বর শেষবার ভারতে তেলের দাম বাড়ে। এরপর গত ২২ মার্চ ফের পুনর্বিবেচনা করে বাড়ানো হয় জ্বালানির দাম। তারপর থেকে রোজই বাড়ছে। বিরোধী দলসহ অনেকের মতে, ভোটের জন্য মাঝে চার মাস তেলের দাম একই ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমেই বাড়তে থাকবে জ্বালানির দাম।
3
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বর্তমান সরকারের ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট এবং লোভ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।'গতকাল বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে ফখরুল এসব মন্তব্য করেন। ওই বিবৃতিতে তিনি বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সহসম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের জামিন আবেদন নামঞ্জুর ও তাঁদের কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে তাঁদের মুক্তির দাবিও জানান তিনি।গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আগামী দিনে দলের কর্মপরিকল্পনা নির্ধারণে জেলা পর্যায়ে সভা করবে বিএনপি। দলকে সুসংহত করার কার্যক্রমের অংশ হিসেবেই এ সভা করা হবে। একই সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও বিএনপি আলোচনায় বসবে বলে জানান তিনি। শনিবার দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।তিন দিনের বৈঠকের পরামর্শ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'কী কী পরামর্শ এসেছে, সময়মতো জানতে পারবেন।'নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, 'নির্বাচন কমিশন নিয়ে আমরা কোনো চিন্তাই করছি না।'
6
পশ্চিমা সামরিক মিত্রজোট ন্যাটোতে যোগদানের পক্ষে মত প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বিষয়টি জানান। স্ক্যান্ডিনেভিয়ান আরেক দেশ সুইডেন বলছে, তারা প্রতিবেশী ফিনল্যান্ডের অবস্থান বিবেচনায় নিচ্ছে। সুইডেনের এই মন্ত্রী বলেন,ফিনল্যান্ড আমাদের ঘনিষ্ঠনিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগী। আমরা তাদের মূল্যায়ন বিচেনায় নেওয়ায় গুরুত্ব দিচ্ছি। নিরাপত্তা নীতি বিষয়ক বৈঠকের(সিকিউরিটি পলিসি কনসালটেশন) রিপোর্ট পাওয়ার সুইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। সূত্র: সিএনএন বিডিপ্রতিদিন/কবিরুল
3
কক্সবাজারের টেকনাফ উপজেলায়অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭), যার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা। এসময় দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ সদরের হাবিরপাড়া এলাকাথেকে তাদের আটক করা হয়েছে। চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কিছু মাদক ব্যবসায়ী হাবিরপাড়া এলাকার আব্দুর রশিদেরবসতঘরের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে আব্দুর রশিদেরবসতঘরের সামনে আম গাছের নিচে মাটি খুঁড়ে ১ লাখ ৩৭ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আব্দুর রশিদের ভগ্নিপতির বসতঘরে গোসলখানার স্লাবের নিচে লুকানো ১ লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবাউদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। বিডি প্রতিদিন/এমআই
6
২০২০-২১ অর্থবছরে এনবিআরের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ১ হাজার ৬৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে। এই সময়ে অধিদপ্তর ২৩৩টি ভ্যাট ফাঁকির অভিযোগ তদন্ত করে এবং প্রায় ১৪৩ কোটি টাকা ভ্যাট আদায় করেছে। গতকাল ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভ্যাট গোয়েন্দাদের তদন্তে পাঁচ উপায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তথ্য উঠে আসে। এর মধ্যে একটি হচ্ছে নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক তাদের প্রকৃত উপকরণ ক্রয় ও উৎপাদিত পণ্য বিক্রয়ের তথ্য গোপন করে মাসিক রিটার্নে কম টার্নওভার প্রদর্শন, যাতে বিক্রয়ের ওপর যথাযথ ভ্যাট আহরণ না হয়। ভ্যাট ফাঁকি দিতে প্রতিষ্ঠানগুলো অন্য যেসব উপায় অবলম্বন করেছে তা হলো, একাধিক বার্ষিক সিএ রিপোর্ট তৈরি করে প্রকৃত তথ্য গোপন, বিক্রয়ের ওপর ভ্যাট দিলেও ব্যয়ের ওপর উৎসে প্রযোজ্য ভ্যাট কর্তন না করা, নিবন্ধন না নিয়েই ব্যবসা পরিচালনা ও ক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে ভ্যাট আদায় এবং ক্রেতাদের কাছ থেকে সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়া ও ভ্যাট চালান না করা। এভাবে ভ্যাট ফাঁকি দিয়েছে এমন প্রতিষ্ঠানের তালিকায় ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে।জানা গেছে, ভ্যাট গোয়েন্দা দপ্তর গত অর্থবছর ১৪১টি প্রতিষ্ঠানের অডিট কার্যক্রম সম্পন্ন করেছে। এই অডিটের মাধ্যমে প্রায় ১ হাজার ৪০৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটিত হয়েছে।অধিদপ্তরের অডিটে সর্বোচ্চ রাজস্ব উদ্ঘাটিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ৪৬২ কোটি ২৮ লাখ টাকা। এর পর যথাক্রমে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লি. ১৪৫ কোটি ১৬ লাখ টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লি. ১২৫ কোটি ৭৩ লাখ টাকা, বেসিক ব্যাংক লি. ১০০ কোটি ৫১ লাখ টাকা, জনতা ব্যাংক লি. ৪৯ কোটি ৫২ লাখ টাকা, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৪৮ কোটি ৮৪ লাখ টাকা, সোনালী ব্যাংক লি. ৪৪ কোটি ২৭ লাখ টাকা, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি. ২৬ কোটি ৩৭ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি. ২৫ কোটি ২৮ লাখ টাকা, ডিপিএসএসটিএস স্কুল ২৩ কোটি ৩ লাখ টাকা, কারিশমা সার্ভিসেস লি. ২০ কোটি ৯৭ লাখ টাকা, লংকা-বাংলা ফাইন্যান্স লি. ২০ কোটি ৬০ লাখ টাকা, এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লি. ২১ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়াও তালিকায় অনেক নামীদামি প্রতিষ্ঠান রয়েছে।ভ্যাট গোয়েন্দাদের অভিযানে সর্বোচ্চ রাজস্ব উদ্ঘাটিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকতার ফার্নিচার ৩৯ কোটি ৬৩ লাখ টাকা, মোহাম্মদী ট্রেডিং ৩৮ কোটি ৯৯ লাখ টাকা, চারুতা প্রাইভেট লিমিটেড ৩০ কোটি ৩৬ লাখ টাকা, উজালা পেইন্টস ইন্ডাস্ট্রি ২৭ কোটি ১৪ লাখ টাকা, হোটেল লেকশোর সার্ভিস লি. ১৬ কোটি ৯৮ লাখ টাকা, ফুড ভিলেজ প্লাস ১৩ কোটি ৫২ লাখ টাকা, ফুড ভিলেজ লিমিটেড ১২ কোটি ৯৩ লাখ টাকা, ডিবিএল সিরামিক্স লি. ৬ কোটি ৮৯ লাখ টাকা, খান কিচেন লি. ৩ কোটি ৬০ লাখ টাকা, সুং ফুড গার্ডেন ৩ কোটি ৩৪ লাখ টাকা। এ ছাড়া তালিকায় রয়েছে আরও অনেক প্রতিষ্ঠান।এ ছাড়া গত অর্থবছরে অধিদপ্তর বিভিন্ন মার্কেটে খুচরা পর্যায়ে একটি বিশেষ জরিপ পরিচালনা করেছে। ঢাকা ও ঢাকার বাইরে ২৫টি মার্কেটের ১৫ হাজার ৪৮২টি দোকানে পরিচালিত জরিপে দেখা গেছে, আইনানুযায়ী ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধনের সংখ্যা খুবই কম।
0
করোনার (কোভিড-১৯) ঊর্ধ্বগতির মধ্যে ধুমধাম করে বৌভাতের আয়োজন করায় বরপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের বিভাগ গ্রামে একটি বৌভাত অনুষ্ঠানে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। তবে বেশির ভাগ মানুষের মুখে ছিল না মাস্ক। খবর পেয়ে লালপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বৌভাতের অনুষ্ঠানস্থলে যান। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে আয়োজক রঞ্জিত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে জানা যায় ১১'শ মানুষের সমাগম করে, স্বাস্থ্যবিধি না মেনে ধুমধামে বৌভাতের অনুষ্ঠান চলছে, যা করোনা পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
এ বছর টাঙ্গাইলের ১,২৪২টি পূজামণ্ডপের মধ্যে শ্রেষ্ঠ মণ্ডপ নির্বাচিত হয়েছে করটিয়া সা'দত বাজার পূজামণ্ডপ। সোমবার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে পাঁচ পূজামণ্ডপকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও দ্বিতীয় হয়েছে আদালত পাড়া পূজা সংসদ, তৃতীয় হয়েছে মধুপুর জলছত্র হরিসভা দুর্গা মন্দির, চতুর্থ হয়েছে মির্জাপুর আনন্দময়ী যুব সংঘ এবং পঞ্চম হয়েছে কালিহাতী জয়কালী মন্দির। এ সময় জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ প্রমুখ।
6
আগে থেকেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন জেমি সিডন্স। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এল এই ঘোষণা। সভা শেষে সাংবাদিকদের সামনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাঝে কয়েকবার দলের প্রধান কোচ হিসেবে তাঁর নাম শোনা গেলেও সেটি আর হয়নি। এবার এলেন ব্যাটিং পরামর্শক হয়ে। ৫৭ বছর বয়সী জেমি সিডন্স আন্তর্জাতিক ক্রিকেটে নামের প্রতি সুবিচার করতে না পারলেও অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন পরিচিত মুখ। সেখানে ৩৫টি সেঞ্চুরি আর ৫৩ হাফ সেঞ্চুরিতে সাড়ে ১১ হাজারের বেশি (১১৫৮৭) রান রয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন একটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ১৯৮৮ সালে ওয়ানডেতে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সিডন্স।
12
গঙ্গাচড়া উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গত রোববার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।নৌকার মনোনয়ন যাঁরা পেয়েছেন তাঁরা হলেন সদরে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাজহারুল ইসলাম লেবু, কোলকোন্দে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহরাব আলী রাজু, বড়বিলে উপজেলা আওয়ামী লীগের সদস্য শহীদ চৌধুরী দীপ ও বেতগাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ।এ ছাড়া লক্ষ্মীটারীতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জুয়েল রানা, আলমবিদিতরে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদ, নোহালীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিটুল, মর্ণেয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোসাদ্দেক আলী ও গজঘণ্টায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী মনোনয়ন পেয়েছেন।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, 'যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে যোগ্য প্রার্থী। ইউনিয়নের সবাইকে মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।'নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এ উপজেলায় ইউপি নির্বাচনের ভোট হবে।
6
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ৯৬ বছর বয়সি মাহাথিরকে শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। খবর স্ট্রেইট টাইমস ও মালয় মেইলের। খবরে বলা হয়, হার্ট ইনস্টিটিউট জানিয়েছে- মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেকআপ করা হবে। এর বেশি কিছু জানাতে চায়নি হাসপাতাল কতৃর্পক্ষ। হার্ট ইনস্টিটিউটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কতৃর্পক্ষ। মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয় এবং বাইপাস সার্জারি করা হয়। তিনি তিনবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১৯৮৯ সালে একবার এবং ২০০৬ সালে তিনি দুইবার আক্রান্ত হন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মঙ্গলবার কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। মৌসুমি প্রবল বর্ষণের কারণে একটি দেয়াল ধসে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মুম্বাইয়ের স্থানীয় কর্তৃপক্ষের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মুখপাত্র তানাজি কাম্বলি এএফপি'কে বলেন, রাত দুইটার দিকে (গ্রিনিচ মান সময় সোমবার ২০৩০ টা) একটি বস্তির অবকাঠামো ভেঙ্গে পড়ায় অপর ৬৯ জন আহত হয়েছে। লাগাতার দ্বিতীয় দিনের মতো প্রবল বর্ষণের ফলে উপকূললীয় এলাকার প্রায় ২ কোটি মানুষ বন্যা কবলিত হয়ে পড়ার পর এ মর্মান্তিক ঘটনা ঘটলো। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে এবং সকল বাসিন্দাকে ঘরবাড়ির অভ্যন্তরে থাকার পরামর্শ দিয়েছে। স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মুম্বাইয়ের প্রধান বিমানবন্দর থেকে অনেক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে। রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত মুম্বাইয়ের বিস্তৃত এলাকায় প্রায় ১শ' মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মুম্বাইয়ের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা যেখানে দেয়াল ধসে পড়েছে সেখানে এবং মুম্বাইয়ের উত্তরাঞ্চলের যে বস্তিতে অবকাঠামো ভেঙ্গে পড়েছে সেখানে জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সূত্র : বাসস
3
নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের খুনির বিচারের দাবিসহ ছাত্রদের অন্যান্য দাবির সাথে শুধু একমত পোষণই না, ঘাতক সেই খুনির ফাঁসিও দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগর ভবনের সামনে নিহত শিক্ষার্থী নাঈম হাসানের হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমাবেশে এসে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমি জানি এই কষ্ট কি। একজন মেধাবী ছাত্র নাঈম আমার এই সিটি করপোরেশন এলাকার সড়কে আমার করপোরেশনের গাড়ি দ্বারা দুর্ঘটনা কবলিত হয়ে নিহত হবে, সেজন্য আমি রাজনীতিতে আসি নাই। আমার কাছে আমার সন্তানের সুখ, সন্তানের হাসি, সন্তানের ভালোবাসা অনেক অনেক মূল্যবান। আপনারা যে দাবি দিয়েছেন, সেই দাবির সাথে আমি শুধু একমত পোষণই না, শুধু সম্মতিই না- আমি আরও দাবি করি, যেন সেই খুনির ফাঁসি হয়। আমি দাবি করি, এই শহরের সড়কে আর যেন কোনও নাঈমের প্রাণহানি না ঘটে। শেখ তাপস বলেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল জঞ্জাল মুক্ত করব ইনশাআল্লাহ। আমাদেরকে তারপরেও আইনের আওতায় থাকতে হয়। আমাদেরকে সরকারি নীতিমালা-নিয়মকানুন মানতে হয়। মেনে চলতে হয়। সেই নিয়মকানুন মেনেই গাড়ি চালকের গাড়ি চালানো দায়িত্ব ছিলো। সে সেই দায়িত্ব পালন করেনি। আরেকজন ভাড়াটিয়া গাড়ি চালককে দিয়ে গাড়ি চালিয়েছে। সুতারং সবাইকেই শাস্তি ভোগ করতে হবে। যার দায়িত্ব ছিলো তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং ইনশাআল্লাহ চাকরি থেকে অপসারণ করবো। যেই চালক গাড়ি চালানো অবস্থায় ছিলো সে খুনি। তার সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করবো। আপনাদের সাথে কণ্ঠে কণ্ঠ লাগিয়ে আমি বলি- সেই খুনির ফাঁসি চাই আমি। এ সময় আন্দোলনরত ছাত্রদের দাবির পক্ষে সরকারের উচ্চ পর্যায়ে এডভোকেসি করবেন জানিয়ে তাপস বলেন, কোনও বহিরাগত যেন ডিএসসিসির কোন গাড়ি চালাতে না পারে, সেই কঠোর ব্যবস্থা নেবো। আপনাদের যে দাবি এসেছে আমি আপনাদের হয়ে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের পক্ষে অ্যাডভোকেসি করবো। সরকারের কাছ থেকে সকল দাবি আদায়ের ব্যবস্থা করবো। ঢাকা নিরাপদ শহর হবে আমাদের নির্বাচনী ইশতেহার ছিলো। নিরাপদ সড়ক করতে আপনাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবো। নাঈমকে নিজের সন্তানতূল্য উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সম্প্রতি আমি আমার সন্তানের সঙ্গে ছুটি কাটিয়ে এসেছি। কিন্তু আসার দিনেই আমি নাঈমকে হারাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। নাঈম শুধু আপনাদের ভাই না, আপনাদের বন্ধু না- আমার একটি ১৭ বছরের সন্তান। সন্তানহারা মাতা-পিতাকে সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমিও মাত্র পৌনে চার বছরে আমার পিতা-মাতাকে হারিয়েছি। আমার মনেও কষ্ট ছিলো। আমার মনেও আক্রোশ ছিলো। বড় হয়ে পিতামাতার হত্যার বিচার নেবো। নিজ হাতে খুনিদেরকে খুন করবো। কিন্তু আমি করি নাই। আমি সব কষ্ট বুকে ধারণ করে আমার মায়ের শর্ত পূরণ করেছি। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি। শিক্ষা গ্রহণ করে পিতা-মাতা হত্যার বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য এজলাসে দাঁড়িয়েছি। এ সময় ছাত্রদের দাবি মেনে নাঈমের নামে এ বছরের মধ্যে দক্ষিণ সিটির নিজস্ব অর্থায়নে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।
6
মারামারি সংক্রান্ত একটি মামলার প্রধান আসামি একটি শিশু কোলে চড়ে এসে চাঁপাইনবাবগঞ্জের আদালত থেকে জামিন পেল। শিশুটিকে কখনও তার মা আবার কখনও অন্য আত্মীয়দের কোলে থাকতে দেখা গেছে। কাঠগড়ায় শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা। এ ছাড়া একই মামলায় আরেক শিশুও কাঠগড়ায় দাঁড়িয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নিবাঁহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন দেন। এ মামলার প্রধান আসামি সদর উপজেলার আজাইপুর গ্রামের রমজান আলীর ছেলে নাদিম আলী। তার বয়স সাত বছর। এ ছাড়া ৪ নম্বর আসামি পার্শ্ববর্তী রামজীবনপুর গ্রামের আবু তালহার ছেলে সেরাজুল ইসলাম (১৩)। আদালত সেরাজুলের পিতা আবু তালহা ও নাদিমের মা আলেয়া বেগমকেও জামিন দেন। পরে বাদী-বিবাদী পক্ষের সমঝোতা হলে বিকেলে বিচারক মামলাটি খারিজ করে দেন। জানা গেছে, আলেয়া বেগম তার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য বছর খানেক আগে চড়া সুদে একই এলাকার গোলাম রসুলের কাছ থেকে এক লাখ টাকা ঋণ নেন। সে টাকা দিতে বিলম্ব হলে এর আগে ঋণদাতা চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় টাকা প্রদানের মাধ্যমে আপসের শর্তে আসামিরা জামিন লাভ করেন। পরে আলেয়া বেগম এক লাখ ১০ হাজার টাকা পরিশোধ করলেও গোলাম রসুল তাতে সন্তুষ্ট হননি। তার দাবি সুদসহ দেড় লাখ টাকা। এর জেরেই নাদিমদের বিরুদ্ধে তিনি আবারও মামলা করেন। আলেয়া বেগম জানান, এক লাখ টাকা ধার নেওয়ার কিছুদিন পরই গোলাম রসুল দেড় লাখ টাকা দাবি করেন। তিনি আদালত থেকে জামিন পেয়ে নির্দিষ্ট সময়ে এক লাখ ১০ হাজার টাকা দেওয়ার পরও তার কোলের শিশুসহ চারজনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়। আসামিপক্ষের আইনজীবী জোবদুল হক জানান, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী শিশু দুটির বয়স ১৮ বছরের নিচে হলেও তা গোপন করে অসৎ উদ্দেশ্যে গোলাম রসুল মিথ্যা মামলা করেন। আদালত বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক সব আসামিকে জামিন দিয়েছেন। তবে গোলাম রসুল দাবি করেন, ভুলবশত শিশুদের আসামি করা হয়েছে। তিনি আসামিদের সঙ্গে বসে মীমাংসা করে নিয়েছেন।
6
দেশের সব মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি হিসেবে রুপার পদক দেয়ার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার (১০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তাদের একটি করে রুপার মেডেল দেয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সম্বলিত একটি করে রুপার তৈরি পদক প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকে সংসদীয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বেশি বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ বিষয়ে শাজাহান খান বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি পড়ে রয়েছে। আমরা এগুলো বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছি। ওই সম্পত্তি যাতে বেশি দামে বিক্রি করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠিয়ে বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছি। আর শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলো রয়েছে সেগুলো বড় কোনও ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা যায় কিনা সেটা দেখতে বলেছি। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিক্রয়ের লক্ষ্যে যৌক্তিক মূল্যের বিবরণীসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ প্রেরণের সুপারিশ করা হয়। এছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরের অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে চট্টগ্রামে কল্যাণ ট্রাস্টের সম্পত্তি সরেজমিনে পরিদর্শন ও কমিটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের শেষ দিকে যেখানে পরিদর্শনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।
6
বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। কারণ, যারা গণবিরোধী রাজনীতি করে, জনগণ তাদের পাশে থাকে না। তিনি বলেন, বিগত দিনগুলোতে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিতা ছাড়া কিছু নয়। খন্দকার মোশারফ সাহেবসহ বিএনপি নেতারা এমন বহু ঈদের পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন এটা অন্তত ১২ বছর ধরে বলে আসছেন। ড. হাছান আরও বলেন, আমরা ২০০৯ সালে সরকার গঠন করার এক বছর পর থেকেই এই ঈদের পরে, এই শীতের পরে, এই বর্ষার পরে, পরীক্ষার পরে -এরকম বহু হুমকি শুনে আসছি। খালি কলসি যে বেশি বাজে, তাদের এই হুমকিগুলোও ঠিক সেরকম ছিল। সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, তারা ২০১৮ সালের নির্বাচনের আগে ডান-বাম, অতি বাম, সবার সন্নিবেশ ঘটিয়ে একটা জাতীয় ঐক্যের মতো করার চেষ্টা করেছিল। কিন্তু সেই ঐক্য করে কোনো লাভ হয়নি। সেটি একেবারে ফানুসের মতো নিভে গেছে। বিডি-প্রতিদিন/শফিক
9
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের মিছিলের মধ্যে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার দুুপুরে উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকা এ ঘটনা ঘটে। জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকেরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের আরেকটি মিছিল এলে একাধিক সমর্থকের গায়ে ধাক্কা লাগে। সরাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুর রহমান জানান, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই
6
টাইগারদের লজিস্টিক ম্যানেজার সাব্বির খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে তার জায়গায় সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে নিয়োগ দিয়েছে বিসিবি। এছাড়া পাকিস্তান সিরিজে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। খেলা ছাড়ার পর ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি , 'এ' দল বা বয়সভিত্তিক দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়েই ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করে আসছিলেন নাফিস ইকবাল। খেলোয়াড়দের নিকট ম্যানেজার হিসেবে বেশ সুখ্যাতি আছে তার। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে তাদের দুজনকেই দেখা গেছে। অনুশীলন শুরুর আগে নাফিস ইকবালকে সবাই স্বাগতম জানায়। পরে দলের কোচিং স্টাফের সদস্যরাও নাফিস ইকবালের সাথে কথা বলেন। সাব্বির খান ছাড়াও এই সপ্তাহে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাউথ আফ্রিকান ফিল্ডিং কোচ রায়ান কুককে। তিনি আর দেশে আসছেন না। তার বদলে পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। এমনিতেই জাতীয় দলের অনুশীলন সেশনে নিয়মিত মুখ টাইগারদের প্রিয় 'বাবুল স্যার।'
12
পুঁজিবাজারে আসছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে তারা। এ লক্ষ্যে দেশের শীর্ষ ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি ওয়ালটনের আইপিও শেয়ারের প্রান্তসীমা মূল্য বা কাট অফ প্রাইস নির্ধারণ শুরু হচ্ছে আগামী ২ মার্চ বিকাল ৫টা থেকে। চলবে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত। এদিকে, যোগ্য বিনিয়োগকারীদের (এলিজিবল ইনভেস্টর) অংশগ্রহণের মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণের জন্য ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহারের উদ্দেশ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। মঙ্গলবার ডিএসই-এর নিকুঞ্জ অফিসে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চুক্তিতে সই করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। ডিএসই-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ। আর সিএসই-এর জেনারেল ম্যানেজার (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট) মো. গোলাম ফারুক নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসই-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী সানাউল হক, চিফ অপারেটিং অফিসার এম সাইফুর রহমান মজুমদার, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল মতিন পাটোয়ারি, ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মো. ইয়াকুব আলী, অপারেটিভ ডিরেক্টর মো. ফাহিম মাহবুব, কোম্পানি সচিব পার্থ প্রতিম দাশসহ ইস্যু ম্যানেজার ট্রিপল এ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, রেজিস্ট্রারার টু ইস্যু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উভয় স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে ওয়ালটনের কোম্পানি সচিব পার্থ প্রতিম দাশ বলেন, ইলেক্ট্রনিক সাবক্রিপশন সিস্টেম ব্যবহার করে আগামী ২ মার্চ বিকাল ৫টা থেকে ৫ মার্চ বিকাল ৫টা পর্যন্ত বিডিং হবে। বিডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানির কাট অফ প্রাইজ নির্ধারণ করবেন। এরপর কাট অফ প্রাইজের ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে লটারির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে শেয়ার ইস্যু করা হবে। তিনি জানান, আইপিওতে আসার জন্য গত বছরের ১৫ জানুয়ারি ওয়ালটনের রোড শো অনুষ্ঠিত হয়। এতে বিনিয়োগকারীদের কাছে কোম্পানির পরিচিতি, আর্থিক অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা এবং আইপিও সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৪তম কমিশন সভায় ওয়ালটনের আইপিও বিডিং অনুমোদিত হয়। জানা গেছে, পুঁজিবাজারে ওয়ালটনের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে ওয়ালটন। এ অর্থ ওয়ালটনের কারখানার সম্প্রসারণ, আধুনিকায়ন, গবেষণা ও মানউন্নয়ন, ব্যাংক লোনের আংশিক দায় পরিশোধ এবং আইপিও খরচ সংকুলানে ব্যয় হবে। পুঁজিবাজারে আসা প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি নজরুল ইসলাম সরকার বলেন, প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে রোল মডেল। উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মানদণ্ড ট্রিপল এ () রেটেড কোম্পানি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী প্রযুক্তিপণ্য উৎপাদন করে ওয়ালটন এখন দেশের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়েছে। জায়গা করে নিচ্ছে বিশ্ববাজারে। ওয়ালটনের এই অগ্রযাত্রায় সামিল হবে সাধারণ জনগণ; এ উদ্দেশ্যেই পুঁজিবাজারে আসা। সংবাদ বিজ্ঞপ্তি
0
আইপিএল এ খেলকে যাওয়া ধোনি-কোহলিরা তাদের স্ত্রীদের সঙ্গে নিতে পারবেন বলে অনুমতি মিলেছে। দীর্ঘ ১৫০ দিন খেলোয়াররা যেন স্ত্রী-সন্তাদের পাশে রাখতে পারে তারই সুখবর দিল আইপিএল আয়োজকরা। ফলে আর শঙ্কা থাকল না তাদের। করোনার মহামারীর এই পরিস্থিতিতে স্ত্রী-সন্তাদের সঙ্গে রাখতে বেশ কিছু নিয়মকানুনও প্রকাশ করেছে আয়োজকরা। কোনো খেলোয়াড় বা তার পরিবারের কেউ যদি আয়োজকদের বেঁধে দেয়া নিয়মকানুনের লংঘন করে, তাহলে সেই খেলোয়াড়কে আইপিএলের কোড অব কন্টাক্ট রুলসের আওতায় যথাযথ শাস্তি দেয়া হবে। আইপিএল খেলতে যাওয়ার আগে সকল খেলোয়াড় ও টিম স্টাফদের অন্তত ৫টি বাধ্যতামূলক কোভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে। করোনা পরীক্ষা করাতে হবে খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও। তবে খেলোয়াড়দের সঙ্গে হোটেল থেকে মাঠে যেতে পারবেন না পরিবারের সদস্যরা। হোটেলে থেকেই উপভোগ করতে হবে ম্যাচ।
12
সব দলেরই জনপ্রিয়তার পারদ ওঠানামা করছে। বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি অনেক এগিয়ে থেকে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছিল। কিন্তু ভোটের দিন যত কাছাকাছি আসছে, লিবারেল পার্টির পারদ তত নেমে যাচ্ছে। এ লেখা যেদিন লিখছি ভোটের মাত্র ১৮ দিন বাকি। ইতিমধ্যেই গত এক সপ্তাহে সব সমীক্ষায় লিবারেল পার্টি পিছিয়ে পড়েছে। অন্যদিকে বিরোধী দল, অর্থাৎ কনজারভেটিভ পার্টি পিছিয়ে থেকে শুরু করেও এখন অনেকটাই এগিয়ে এসেছে। যদিও কনজারভেটিভ পার্টি যাকে দলনেতা নির্বাচন করেছে, তিনি কানাডিয়ান বিমানবাহিনীর সাবেক অফিসার।নাম এরিন ওটুল। রাজনীতিতে নতুন হলেও কথাবার্তায় বেশ ভদ্র এবং মার্জিত। পেশাদার সৈনিকের মতো রাজনীতিতেও পরিশীলিত এবং সুশৃঙ্খল। তৃতীয় দলটি, অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি জনপ্রিয়তায় আগের মতোই। ভারতীয় বংশোদ্ভূত দলনেতা জগমৎ সিংকে দিয়ে এনডিপি ভোটের দৌড়ে আর বেশি দূর এগোতে পারবে না। বর্তমান সংসদের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল ফরাসি ভাষাভাষী প্রদেশ কুইবেকের আঞ্চলিক একটি দল। এই দলে কুইবেকের বাইরে অন্য কোথাও শাখা নেই। তাই নিজেদের সরকার গঠনের সামর্থ্য নেই দেখে আলোচনায় এ আঞ্চলিক দলটি নেই।ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে সবার আগ্রহ লিবারেল আর কনজারভেটিভ পার্টিকে ঘিরেই। সবার প্রশ্ন, জাস্টিন ট্রুডো কি পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন? লিবারেল কি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবার? নাকি গতবারের মতোই ঝুলন্ত পার্লামেন্ট হবে? লিবারেল পার্টির নেতৃত্বে আরেকবার মাইনরিটি সরকার গড়তে হবে না তো? নাকি কানাডা নতুন এক প্রধানমন্ত্রীকে পেতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির নেতৃত্বে?লিবারেল পার্টির জনপ্রিয়তা জনমত সমীক্ষায় কেন নিচে নেমে যাচ্ছে? কারণ অনুসন্ধানে প্রধান যে বিষয়টি চলে এসেছে তা হলো, এই মধ্যবর্তী নির্বাচনের যৌক্তিকতা। আদৌ এই মধ্যবর্তী নির্বাচন দরকার ছিল না বলেই অধিকাংশ কানাডিয়ান মনে করছেন। জাস্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টির সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে নেই। লিবারেল পার্টিকে সরকারে টিকে থাকতে হলে অন্য একটি বা দুটি দলের সমর্থন দরকার। এ ক্ষেত্রে এনডিপি তো লিবারেল পার্টির কাছাকাছি আদর্শের দল। তা ছাড়া, ফরাসি ভাষাভাষী প্রদেশ কুইবেকের আঞ্চলিক দলটিও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রায় সব নীতিকে সমর্থনই দিয়ে এসেছে। এই কোভিডকালে সরকারের কোনো কাজে বিরোধী দল বাধা দেয়নি। তবু কেন লিবারেল প্রধানমন্ত্রী এই কোভিড পরিস্থিতিতে মধ্যবর্তী নির্বাচনের সিদ্ধান্ত নিলেন, সেটিই সবার প্রশ্ন এবং বিস্ময়।এই বিস্ময়ের কারণেই লিবারেল পার্টি জনমত সমীক্ষায় পিছিয়ে পড়ছে। লিবারেল পার্টির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোভিডকালে প্রচুর নগদ অর্থ সাহায্য দিয়েছেন। সাধারণ নাগরিক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তা সবাই অর্থ অনুদান পেয়েছেন। বাছবিচারহীন এ অর্থ সাহায্য নিয়ে ব্যাপক অনিয়মের কথাও উঠেছে। তবু এ কথা বিরোধী দলসহ সবাই একবাক্যে স্বীকার করেছে যে কোভিডকালীন এ নগদ অর্থ সাহায্য পেয়ে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, বিশেষ করে যাঁরা কাজ হারিয়ে বেকার হয়েছিলেন। লিবারেল নেতা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মানুষের এই সেন্টিমেন্টকেই হয়তো কাজে লাগিয়ে মধ্যবর্তী নির্বাচন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছেন।লিবারেল পার্টির এই মধ্যবর্তী নির্বাচনের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত, সেটি ২০ সেপ্টেম্বর ভোটের রায়ে বোঝা যাবে। তবে বর্তমানে ভোটের হাওয়া যে লিবারেল পার্টি বা জাস্টিন ট্রুডোর অনুকূলে নয়, সেটি জনমত সমীক্ষায় দিন দিনই স্পষ্ট হচ্ছে।কোভিডকালীন অর্থ অনুদান যে লিবারেল পার্টি বা জাস্টিন ট্রুডোর নিজস্ব সম্পদ নয়, সেটি শিক্ষিত এবং সচেতন কানাডিয়ানরা ভালো করেই জানেন। তা ছাড়া, এই অর্থ অনুদানের ব্যাপারে বিরোধী দল থেকে তেমন জোরালো আপত্তি ওঠেনি; বরং অর্থ বণ্টনে সরকারের স্বচ্ছতা রাখার প্রয়োজনীয়তার কথা বিরোধী দল বারবার দাবি তুলেছে, যা জনগণ ইতিবাচক হিসেবেই দেখেছেন। ফলে জাস্টিনট্রুডোর এই কোভিড-কৌশল তেমন কাজে লাগেনি।অন্যদিকে উন্নত দেশ হিসেবে কানাডার কোভিড মহামারি মোকাবিলা এবং ব্যবস্থাপনা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশ নিম্নমানের ছিল। জনসংখ্যার তুলনায় কোভিডে মৃত্যুহার কানাডায় অনেক বেশি। তা ছাড়া, কোভিডের টিকা আমদানি এবং উৎপাদন নিয়ে তেমন কোনো পদক্ষেপই প্রধানমন্ত্রী ট্রুডোকে নিতে দেখা যায়নি; বিশেষ করে টিকা আমদানির ব্যাপারে লিবারেল পার্টির সরকারের দূরদর্শিতার চরম অভাব কানাডিয়ানদের ক্ষুব্ধ করেছে।সারা বিশ্বে এখনো কোভিড মহামারি ব্যাপকভাবেই চলছে। কানাডায়ও সবেমাত্র কোভিডের দ্বিতীয় ঢেউ শেষ হলো। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। তাই এ সময়ে স্পষ্টতই অপ্রয়োজনীয় এই মধ্যবর্তী নির্বাচন তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে অবশ্যম্ভাবী করে তুলবে বলেই সবার ধারণা। আর এর জন্য দায়ী লিবারেল পার্টি এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।ইতিমধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আফগানিস্তান সংকট প্রধানমন্ত্রী ট্রুডোকে আরও বেশি বিপদে ফেলেছে। প্রতিবেশী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তানে চরম ব্যর্থতার দায়ভার প্রধানমন্ত্রী ট্রুডোর ঘাড়েও পড়েছে। কারণ, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রধানমন্ত্রী ট্রুডো বেশ রাখঢাকহীনভাবেই জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাসীন হয়ে প্রথম দিনেই কানাডার তেলের পাইপলাইন প্রকল্পটির চুক্তি একতরফাভাবে বাতিল করেছিলেন কোনো আলোচনা ছাড়াই। এই ব্যর্থতাও প্রধানমন্ত্রী ট্রুডোকে এবারের নির্বাচনেবেশ বিপদে ফেলবে বলেই অনেকে মনে করছেন।বিগত নির্বাচনে লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো পুনর্নির্বাচিত হয়েছিলেন ঠিকই, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেননি। কানাডার ইতিহাসে সেই প্রথম, যেখানে একটি শাসক দল দুটো গুরুত্বপূর্ণ প্রদেশে কোনো আসন তো পায়ইনি; বরং প্রদত্ত ভোটের মাত্র ১০ শতাংশ পেয়েছিল। কারণ, লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছিলেন এ দুটো প্রদেশে। এবারে আমেরিকা দ্বারা পাইপলাইন চুক্তি বাতিল করার ফলে মানুষের সামনে থেকে শেষ প্রদীপের সলতেটিও নিভে গেছে। ফলে এই দুটো গুরুত্বপূর্ণ প্রদেশে এবারেও ভোটের ফলাফলে লিবারেল পার্টি তেমন ভালো করতে পারবে না বলেইসবার ধারণা।গতবারের নির্বাচনের মতো এবারেও তাই লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোর ভরসা ওন্টারিও প্রদেশের ইমিগ্র্যান্ট-অধ্যুষিত এলাকাগুলো। সেই সঙ্গে ফরাসি ভাষাভাষী প্রদেশ কুইবেকের আঞ্চলিক দলের ব্যর্থতার দিকে তাকিয়ে থেকে বিকল্প হিসেবে লিবারেল পার্টিকে ভোট দেয় কি না, তা পর্যবেক্ষণ করা। কেবল এ দুটো প্রদেশই জাস্টিন ট্রুডোকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হতে সাহায্য করতে পারে।যদিও আগাম জনমত সমীক্ষায় স্পষ্টত এক অশনিসংকেত দেখা যাচ্ছে লিবারেল পার্টি এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সামনে। তবু এ কথা এখনো স্পষ্ট করে বলা যাবে না যে, ২০ সেপ্টেম্বর কানাডিয়ানরা সরকার পরিবর্তন করবেন, নাকি বর্তমান সরকারকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু যেকোনোভাবেই পুনর্নির্বাচিত করবেন।কানাডাপ্রবাসী প্রকৌশলী ও গবেষক
8
ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ। খেলছে বাংলাদেশও। গোটা দেশ পুড়ছে ক্রিকেট জ্বরে। তাই খেলার বাইরে বিভিন্ন দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নানা তথ্য জানতেও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ। কী খান আপনার প্রিয় খেলোয়াড়? তেমন কিছু তথ্য থাকছে এখানে। বাঙালি খাবার প্রিয় ম্যাশেরবাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিয়মিত নানা ধরনের খাবারই খান। তবে বেশি পছন্দ করেন বাঙালি খাবার। তাঁর মা হামিদা মুর্তজা জানান, 'কৌশিক (মাশরাফির ডাক নাম) বাঙালি খাবার খেতেই বেশি ভালোবাসে। বাড়িতে এলে সে খায় সাদা ভাত, আলুভর্তা, আলুভাজি, ডিমভাজি ও পাতলা ডাল।' চালের গুঁড়া দিয়ে তৈরি নরম রুটিতে গরুর মাংস বা গরুর পায়া খেতেও ভালোবাসেন এই অধিনায়ক। মাশরাফির পছন্দের খাবারের তালিকা এখানেই শেষ না। লাউ দিয়ে রান্না করা দেশি কই মাছ, ইলিশ মাছ ভাজা, গরুর ভুঁড়ি, সেমাই, তেলে ভাজা পিঠাও আছে তাঁর পছন্দের তালিকায়। বিরাট ছেড়েছেন প্রিয় খাবারের মায়াভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলার জন্য ছেড়েছেন তাঁর পছন্দের খাবারের মায়া। কি সেই খাবার জানেন? বাটার চিকেন, মাটন রোল আর ফাস্ট ফুড। এগুলোতে একসময় আসক্তই ছিলেন বিরাট। অথচ নিজের ফিটনেস ধরে রাখতেই এসব খাবারের ধারেও ঘেঁষেন না বলিউডের দুলাভাই। কোনো প্যাকেটজাত জুস না, বিরাট ভালোবাসেন তাজা ফলের রস খেতে। তাঁর প্রতিদিনের খাবার তালিকায় এখন থাকে গোলমরিচ ছিটানো ওমলেট, চিজ, পালংশাক, সামুদ্রিক মাছ, গ্রিন টি, আলুসেদ্ধ। পেশি বাড়ানোর দরকার পড়লে তবেই রেডমিট খান, সেটাও মাপমতো। সামুদ্রিক খাবারের ভক্ত গেইলক্যারিবিয়ান হিটার ক্রিস গেইলের শক্তি আর সামর্থ্যের কথা তো ক্রিকেট বিশ্বে অজানা নয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এই ক্রিকেটার আসলে খায় কী? গেইল নিজেই জানাচ্ছেন সেই তথ্য, 'আমি ভালোবাসি সামুদ্রিক খাবার।' 'এই খাবারের মধ্যে আছে আক্কি ও নোনা মাছ। সমুদ্র থেকে ধরা তরতাজা মাছ ঠিকমতো শুকানোর পর তাঁর পছন্দমতো রান্না হলে সেদিক থেকে মুখ ফেরাতে পারেন না ক্রিস গেইল। এর বাইরে আরও একটি খাবার ভালোবাসেন গেইল। সেটা হলো ভারতীয় বিরিয়ানি ও কিমা। আইপিএলের কল্যাণেই গেইলের এই ভারতীয় খাবারপ্রীতি বলে জানা যায়'। চিকেন কাবাব ভালোবাসেন শোয়েব মালিকপাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকও খাওয়ার পাশাপাশি রান্না করতে ভালোবাসেন। স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জা রান্না করতে পারেন না। তাই মাঝেমধ্যে নিজের হাতেই রান্নার দায়িত্ব তুলে নেন শোয়েব। তিনি ভালোবাসেন চিকেন ৬৫ নামের একটি বিশেষ কাবাব। ইংলিশ অধিনায়কের চকলেটপ্রীতিইংল্যান্ড অধিনায়ক খেলার মাঠে বাইরে খেতে ভালোবাসেন, ভালোবাসেন রান্না করতেও। ইংলিশ ক্রিকেটার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি খুব ভালো শেফ। এউইন মরগান ভালোবাসেন খেতেও। তবে সব ধরনের খাবারই ভালো লাগলে পেটপুরে খেতে হবে বলে মনে করেন না তিনি। চকলেট খেতে পছন্দ করেন, চকলেট বিস্কুটও তাঁর পছন্দের। তাঁর প্রিয় ইতালীয় খাবারও। যার মধ্যে আছে পাস্তা ও পিৎজা। স্যান্ডউইচে মন ওয়ার্নারেরএই অস্ট্রেলীয় ওপেনার নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এবারের বিশ্বকাপেই। ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞার দিনগুলো যে কষ্টের ছিল, সেটা তো বলে দিতে হয় না। এই ব্যাটসম্যানের পছন্দের খাবার কি জানতে চান? স্যান্ডউইচ। আরও ভেঙে বললে চিকেন অ্যাভোকাডো স্যান্ডউইচ। যেটা পেলে অন্য খাবারের দিকে ফিরেও তাকান না ওয়ার্নার। এই স্যান্ডউইচের ভেতরের পুর হিসেবে অ্যাভোকাডো আর মুরগির মাংস ছাড়াও টাটকা সালাদ ও কম চর্বিযুক্ত মেয়নিজ দেওয়া হয়। রান্না করতে ভালোবাসেন মালিঙ্গাখেতে ভালোবাসার সংখ্যা তো গুনে শেষ করা মুশকিল। কিন্তু রান্না করতে ভালোবাসেন আর কজন! শ্রীলঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা সেই 'কজনের' দলেই। খেলার মাঠ আর রান্নাঘর এই দুটি জায়গা তাঁর খুব প্রিয়। নিয়মিত নানা ধরনের নিরীক্ষা চালান রান্না নিয়ে। খেতেও ভালোবাসেন মালিঙ্গা। শ্রীলঙ্কান রাইস আর ঝোলযুক্ত খাবার ভালোবাসেন তিনি। সূত্র: ওয়েটরোজ অ্যান্ড পার্টনারস, স্থান দুবাই, এমএসএন স্পোর্টস ও বর্ণিল খাবারদাবার ম্যাগাজিন
4
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার সকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান বাপ্পী লাহিড়ী। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতীয় মিউজিকে ডিস্কো সঙ্গীতে জনপ্রিয় গায়ক ছিলেন বাপ্পী লাহিড়ী। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী। ৮০ ও ৯০ দশকে ভারতে ডিস্কো মিউজিক জনপ্রিয় করে তুলেন তিনি। হিন্দিতে 'ডিস্কো ডান্সার', 'চলতে চলতে', 'শরাবি', বাংলায় 'অমর সঙ্গী', 'আশা ও ভালবাসা', 'আমার তুমি', 'অমর প্রেম' প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে 'বাগি- ৩'তে তার শেষ গান ছিল।
2
করোনা সংক্রমণ কমতে শুরু করায় ধীরে ধীরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল রোববার সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করেছে। তবে বন্যার কারণে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেনি মাদারীপুরের শিবচর উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী।উপজেলার পদ্মানদী বেষ্টিত চরজানাজাত, মাদবরেরচর, বন্দরখোলাসহ চরাঞ্চলের বিদ্যালয়গুলো বন্যায় পানিবন্দী হয়ে পরেছে। এছাড়া আরও আটটি বিদ্যালয় বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও সেখানে পাঠদান হয়েছে। তবে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শিবচর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ক্লাস শুরুর দিনটিকে ঘিরে বেশ কয়েক দিন আগেই শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নসহ সকল আয়োজন সম্পন্ন হয়। তবে উপজেলার পদ্মাবেষ্টিত চর এলাকাসহ চরাঞ্চলের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনিশ্চয়তার মধ্যে ছিল। এ সকল বিদ্যালয়ের মধ্যে ১৮টি বিদ্যালয় পুরোপুরি পানিতে প্লাবিত। বাকিগুলোর সড়কসহ আশপাশে পানি থাকায় পাঠদান অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে রোববার ২৬টি বিদ্যালয়ের মধ্যে আটটি বিদ্যালয়ে পাঠদান করা সম্ভব হয়েছে। অন্য সকল বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি থাকলেও বন্যার পানির কারণে শিক্ষার্থীরা উপস্থিত হতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পদ্মার চর এলাকার বেশির ভাগ এলাকা বর্তমানে প্লাবিত রয়েছে। গত দুই দিন ধরে পানি কমতে থাকলেও পুরোপুরি ভাবে এখনো পানি নামেনি। পানিবন্দী স্কুলের কাছাকাছি বসবাসরত পরিবারের শিশুরা কেউ কেউ নৌকা যোগে স্কুলে গিয়েছেও। তবে বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে বিদ্যালয়ে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিয়াজ উদ্দিন মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিম বেপারীর কান্দি এসব বিদ্যালয়ের কোনটির শ্রেণিকক্ষে, কোনটির বিদ্যালয়ের মাঠে এবং কোনোটায় যাতায়াতের রাস্তায় পানি উঠে গেছে। এদিকে দীর্ঘদিন পরে বিদ্যালয় খোলায় মাদারীপুর জেলার শিবচরের শিক্ষার্থীদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ততা ও উচ্ছ্বাস। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্লাস শুরুর প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস নিয়েছে। শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়। তাপমাত্রা পরিমাপ, হাত ধোয়ার ব্যবস্থাসহ প্রথম দিনে সুশৃঙ্খল ভাবেই ক্লাস সম্পন্ন হয় বলে জানা গেছে। দীর্ঘ দিন পরে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের মানসিক ভাবে উজ্জীবিত করতে শ্রেণিকক্ষে 'মোটিভেশনাল' কার্যক্রম করা হয় বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদ হোসেন মোল্লা বলেন, '২৬টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনিশ্চিত থাকলেও এগুলোর মধ্যে আটটি প্রতিষ্ঠানে কষ্ট করে হলেও ক্লাস করানো হয়েছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন। বাকি প্রতিষ্ঠানগুলোতে পাঠদান সম্ভব হয়নি।'শিবচরের উৎরাইল এমএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম বলেন, 'অনেক দিন পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে পেরে আনন্দিত ছিল। আমাদের শিক্ষকদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। আমরা স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করে যাবো।'উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন বলেন, 'উপজেলার ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে যাতে শিক্ষার্থীদের প্রবেশ এবং পাঠদান চলে সেই বিষয়টি আমরা মনিটরিং করছি।'প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, 'উপজেলার নদ-নদী বেষ্টিত বন্দোরখোলাসহ চরাঞ্চলের ১৮টি বিদ্যালয় এখনো বন্যার পানিতে নিমজ্জিত। শিক্ষক উপস্থিত হলেও সকল শিক্ষার্থীদের পক্ষে ওই বিদ্যালয়গুলোতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। ফলে পাঠদান ব্যাহত হয়েছে। এছাড়া আরও আটটি বিদ্যালয় যেগুলোতে বন্যার্ত অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে আংশিক ক্লাস হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।'
6
সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হলে শিক্ষা-দীক্ষা, মেধা-মননে সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন। কিশোর ভুবন পাবলিশার্স ও উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে।আশিকুর রহমান বলেন, অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়। সন্তানদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হলো প্রকৃত উন্নয়ন। তিনি এই মহৎ কাজে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহসভাপতি রেহানা আশিকুর রহমান বলেন, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ মেধার বিকাশ ঘটাতে বইয়ের কোনো বিকল্প নেই।প্রধান বক্তা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সাংসদপুত্র রাশেক রহমান জানান, তাঁর মা প্রতি মাসে লোকসান দিয়ে শিশুতোষ বই প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পাঠাগারে সরবরাহ করছেন। কারণ শিশু কিশোররা যাতে এসব বই পড়ে শিখতে ও জানতে পারে। বই বিতরণ ও পড়ার অভিযাত্রায় মিঠাপুকুর উপজেলার শিক্ষকদের অংশ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
6
করোনারোধী রুশ ভ্যাকসিনের প্রথম ট্রায়ালে ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এতে কোনো ধরনের স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়নি। অন্যদিকে অক্সফোর্ড বিশবিদ্যালয়ের ভ্যাকসিনটির প্রথম ট্রায়ালের ফলাফল আগামী সোমবার নাগাদ জানা যাবে বলে জানিয়েছেন সেখানকার বিশেষজ্ঞরা। গত রবিবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই ট্রায়ালে যে ১৮ জন অংশ নিয়েছিলেন তারা ভালো আছেন। তাদের ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। শ্বেতলানা ভোলচিকিনা নামে এক গবেষক দাবি করেন, ওই স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কাজ করছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওরা সকলেই এখন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত। ভ্যাকসিনের ট্রায়ালে গত ২৩ জুন অংশ নেয়া দ্বিতীয় দলটি বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। মন্ত্রণালয় আশা করছে, জুলাইয়ের শেষ নাগাদ তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে। অন্যদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল আগামী সোমবার প্রকাশ হবে। বিশ্বখ্যাত ল্যানসেট মেডিকেল জার্নাল জানায়, করোনা প্রতিরোধে কার্যকর কিনা সেটি দেখার জন্য বর্তমানে বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। তবে উৎপাদক প্রতিষ্ঠান দুটি এখনো প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলই প্রকাশ করেনি। ল্যানসেট জার্নালের একজন মুখপাত্র বলেন, আমরা আশা করি প্রাথমিক পর্যায়ের ফলাফল সোমবার প্রকাশিত হবে। বর্তমানে চূড়ান্ত সংশোধনী ও প্রাক-প্রস্তুতি চলছে।
3
মহান স্বাধীনতা আন্দোলনের মতো পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।নোমান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মধ্যবর্তী নির্বাচন ও মানুষের ভোটাধিকার প্রয়োজন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনে অংশ নিয়ে নোমান বলেন, মানববন্ধন ও ছোটখাটো আন্দোলনে এই সরকারের পতন হবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে কঠিন আন্দোলনের মাধ্যমে সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। মিথ্যা মামলা দিয়ে দুদুর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও চালক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
9
যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে মানবিক সাহায্য পাঠানোর জন্য আড়াই শ কোটি টাকার তহবিল গড়েছেন অভিনয়শিল্পী দম্পতি মিলা কুনেস ও অ্যাশটন কুচার। গো ফান্ড মি নামের একটি ক্রাউড ফান্ডিং ওয়েব সাইটের মাধ্যমে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা। সংগৃহীত অর্থ পাঠানো হবে রাশিয়ার হামলায় গৃহহারা ইউক্রেনের মানুষের সাহায্যে। গত বৃহস্পতিবার অনলাইনভিত্তিক এ কর্মসূচির শুরুতেই ৩.৬ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছেন তাঁরা। মিলা কুনেস ও অ্যাশটন কুচার জানিয়েছেন, ৩০ মিলিয়নের লক্ষ্যে পৌঁছাতে ৩ মিলিয়ন দিয়ে তাঁরা শুরু করেছেন। গত বৃহস্পতিবার দুজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় মিলা বলেন, 'আমি একজন গর্বিত মার্কিন নাগরিক। দেশ আমার ও আমার পরিবারের জন্য যা করেছে, তাতে আমি খুশি। কিন্তু আজ ইউক্রেনিয়ান হিসেবেও আমি কম গর্বিত নই।' মিলা ১৯৮৩ সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে সপরিবারে তাঁরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জাতিসংঘের তথ্য অনুসারে রাশিয়ার হামলায় ইউক্রেনে ১০ লক্ষাধিক লোক শরণার্থীতে পরিণত হয়েছে। পালিয়ে গেছে আশপাশের দেশগুলোতে। ইনস্টাগ্রামে এই তারকা দম্পতি লিখেছেন, 'আমরা একদিকে সাহসী ইউক্রেনিয়ানদের যেমন দেখছি, তেমনি যাঁরা নিরাপত্তার জন্য পালিয়ে গেছেন, তাঁদের প্রতিও আমাদের নজর দিতে হবে। তাঁরা জানিয়েছেন, মানবিক সাহায্যের জন্য সংগৃহীত অর্থে শরণার্থীদের পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মলদোভায় অস্থায়ী আবাসের ব্যবস্থা করা হবে।' সাহায্যের আবেদন জানিয়ে পোস্ট করা মিলা ও অস্টিনের ভিডিওটি ১৮ ঘণ্টায় ৩০ লাখবার দেখা হয়েছে। () পশ্চিম ইউক্রেনের শহর চর্নভসিতে জন্ম মিলা কুনেসের। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মাত্র সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ওই সময় তাঁর বাবার পকেটে ছিল মাত্র আড়াই শ ডলার। দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসকে ২০০৮ সালে এক সাক্ষাৎকারে কুনেস এসব জানিয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হতেই তিনি ও তাঁর স্বামী কুচার ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
2
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, 'আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি।'রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ভোটের পরিবেশ নিয়ে তৈমুর আলম খন্দকার বলেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি। আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য।এদিকে সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রে তৈমুর আলম খন্দকারের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।সকাল সোয়া ৮টায় ভোটকেন্দ্রে আসেন তৈমুর। এ সময় তাঁর সঙ্গে নির্বাচনী কর্মী-সমর্থকেরাও ছিলেন। এর আগে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এই কেন্দ্রের ১০টি বুথে ভোটারসংখ্যা ৩ হাজার ২৫৭।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।
6
ঢাকা: উইম্বলডনের ১৩৪তম শিরোপার লড়াই শুরু হচ্ছে কাল থেকে। ২০২০ সালে ১৩৩তম উইম্বলডন বাতিল হয় করোনা মহামারিতে। ১৯৬৮ থেকে টেনিসের উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর শুধু গত বছরই উইম্বলডন মাঠে গড়ায়নি। এর আগে অবশ্য প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও আয়োজন বন্ধ ছিল। ১৮৭৭ সাল থেকে অল ইংল্যান্ডে ক্লাবে হয়ে আসছে টেনিসের এই টুর্নামেন্টটি। আজকের পত্রিকার প্রথম দিনে দেখে নেওয়া যেতে পারে উইম্বলডনের যা কিছু প্রথম-* আয়োজন: ১৮৭৭* পুরুষ একক লড়াই: ১৮৭৭* চ্যাম্পিয়ন: স্পেনসার গোর* রানার্সআপ: উইলিয়াম মার্শাল* ফাইনালের ফল: ৬-১,৬-২, ৬-৪* প্রথম ম্যাচের প্রতিপক্ষ: স্পেনসার গোর ও হেনরি থমাস গিলসন* জয়: স্পেনসার গোর (৬-২,৬-০, ৬-৩)* প্রথম নারী একক লড়াই: ১৮৮৪ * শিরোপা: মাউদ ওয়াটসন* রানার্সআপ: লিলিয়ান ওয়াটসন* পুরুষ ডাবলস: ১৮৮৪* চ্যাম্পিয়ন: আর্নেস্ট রেনশো, উইলিয়াম রেনশো* নারী ডাবলস: ১৯১৩* চ্যাম্পিয়ন: উইনিফ্রেড ম্যাকনেয়ার ও ডোরা বুথবি।* প্রথম প্রাইজমানি: ১৯৬৮* তিন (সিঙ্গেল, ডাবল ও মিক্সড) শিরোপা (নারী) : সুজান লেংলে (ফ্রান্স, ১৯২০)* তিন (সিঙ্গেল, ডাবল ও মিক্সড) শিরোপা (পুরুষ) : ডন বাজ (যুক্তরাষ্ট্র, ১৯৩৭)* এক দশকে সর্বোচ্চ: পিট সাম্প্রাস (৭ বার) * সর্বোচ্চ শিরোপা (পুরুষ): রজার ফেদেরার (৮ বার)* সর্বোচ্চ শিরোপা (নারী) : মার্টিনা নাভ্রাতিলোভা (৯ বার)* বর্তমান চ্যাম্পিয়ন (পুরুষ): নোভাক জোকোভিচ* বর্তমান চ্যাম্পিয়ন (নারী): সিমোনা হালেপ* দীর্ঘ ম্যাচ: নিকোলাস মাহুত ও জন ইসনার (১১ ঘণ্টা ৫ মিনিট, ২০১০)
12
দেশে ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে। কয়েক দিন ধরে ডলার ক্রয়-বিক্রয়ে দাম ওঠানামা করছে। কিন্তু আজ মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ১০৩ টাকা দরে ডলার বিনিময় হচ্ছে। খোলা বাজারে ডলারের দাম নিয়ে এ তুঘলকি কাণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেই বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।সামনে দাম বাড়তে পারে এমন আশঙ্কা থেকে কেউ কেউ ডলার কিনেও রাখছেন। আর মানি এক্সচেঞ্জ পয়েন্টগুলোতে যে যার মত দামে ডলার ক্রয় করছেন। তবে সর্বোচ্চ ১০৩ টাকা দামে ডলার বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়াও ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামে ক্রয় করলেও তার চেয়ে ৫ থেকে ৭ টাকা বেশি দরে বিক্রি করছে। আর দাম নিয়ন্ত্রণে খোদ বাংলাদেশ ব্যাংকেরও কোনো হাত নেই বলে জানা গেছে।আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল ও মালিবাগ এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে ডলার খুচরা ক্রয়-বিক্রি করছে। তারা এক ডলার ৯৯ থেকে ১০০ টাকা দামে ক্রয় করে ১০১ থেকে ১০৩ টাকা দরে বিক্রি করছে। আর কয়েকটি ব্যাংক ১ ডলার ৯৫ থেকে ৯৭ টাকা দরে বিক্রি করছে।পাইওনিয়ার এক্সচেঞ্জ হাউসে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত এক কর্মী বলেন, 'প্রতি ডলার ১০৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আমরা এক ডলার কিনছি ৯৯ থেকে ১০০ টাকা দরে। আর গতকাল এক ডলার বিক্রি হয়েছে ৯৯ থেকে ১০১ টাকা। এক দিন পরে আরও বাড়তে পারে। কারণ, বাজারে ডলার চাহিদানুযায়ী সরবরাহ একেবারে কম।'দিলকুশায় সোবহান নামে এক ব্যক্তি বলেন, 'আগামী মাসে ইউএস যাব কিন্তু ডলারের দাম দিন দিন বাড়ছে। তাই কিছু ডলার কিনতে এলাম। কিন্তু কেউ ১০৩ টাকার নিচে ডলার বিক্রি করতে চাচ্ছেন না।' তিনি আরও কয়েকটি দোকান ঘুরে দেখবেন।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'ডলার নিয়ে অস্থিরতা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংক তাতে গভীর পর্যবেক্ষণ রেখেছে। চাহিদা ও মজুতে বিষয় মাথায় রেখে সম্প্রতি পাঁচবার ডলারের দাম বৃদ্ধি করেছে। তবু ডলারের মজুত কমছে, বিশেষ করে আমদানি বৃদ্ধিতে ডলার সংকট বেশি হয়েছে। রপ্তানি ও প্রবাসী আয় বাড়লে ঘাটতি কমে আসবে। তখন পুনরায় ডলারের দাম নির্ধারণ করা যেতে পারে।'খোলাবাজারে ডলারের দাম বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, 'খোলা বাজার বা কার্ব মার্কেটের দাম কত হবে তা বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেয় না। সেখানে দাম বেশি হলে তা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের কোনো হাত নেই। তবে এ কথা সত্য যে, অনেক ব্যাংক আন্ত-ব্যাংক ডলারের দামের তুলনায় বেশি দামে ডলার বিক্রি করছে। এটা খুব বেশি হওয়া উচিত নয়। তবে ব্যাংকগুলো সাধারণত খোলা বাজারের তুলনায় তেমন একটা বেশি ডলার কেনা-বেচা করে না। আর খোলা বাজারে যে পরিমাণ ডলার ক্রয়-বিক্রয় তা আমলে নেওয়ার মতো নয়। কারণ, পরিমাণটা খুব একটা বেশি নয়।'বাংলাদেশ মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম ইসমাইল হক আজকের পত্রিকাকে বলেন, 'ডলার নিয়ে তুঘলকি কাণ্ড সৃষ্টি হয়েছে। আমরা কম দামে ডলার সংগ্রহ করতে পারি না। যেন ডলারের হাহাকার সৃষ্টি হয়েছে। আমরা ৯৯ থেকে ১০০ টাকা দরে ডলার কিনে তা ১০২ টাকার কমে বেচতে পারি না। ডলারের চলমান নিরসনে সরকারের বিশেষ নজরদারি দরকার।'উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত সোমবার ডলারের দর বেঁধে দিয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা। কিন্তু তাদের বেঁধে দেওয়া এ রেট বাণিজ্যিক ব্যাংকগুলো মানছে না। এখন ব্যাংকে এলসি করতে গেলে ডলারের বিপরীতে নেওয়া হচ্ছে ৯৩ থেকে ৯৪ টাকা। আবার কোনো কোনো ব্যাংক ৯৬-৯৭ টাকাও নিচ্ছে। আর বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। যা এখন পর্যন্ত অব্যাহত আছে। এ ছাড়া ২০২১ সালের ৩ আগস্ট থেকে দুই-এক পয়সা করে বাড়তে বাড়তে গত বছরের ২২ আগস্ট প্রথমবারের মত ৮৫ টাকা ছাড়ায় ডলারের দাম। চলতি বছরের ৯ জানুয়ারি এটি বেড়ে ৮৬ টাকা হয়। গত ২৩ মার্চ আন্তব্যাংক লেনদেনে ৮৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। ২৭ এপ্রিল ৮৬ টাকা ৪৫ পয়সা, ১০ মে ৮৬ টাকা ৭০ পয়সা এবং গত সোমবার ৮৭ টাকা ৫০ পয়সায় দাঁড়ায় ডলারের মূল্য। যা এ যাবৎকালের সর্বোচ্চ।এদিকে আমদানির চাপে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করায় বৈদেশিক মুদ্রার মজুতের (রিজার্ভ) ওপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ আগস্ট এই রিজার্ভ আগের সব রেকর্ড ভেঙে ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। দেশের ওই রিজার্ভ ১১ মে ৪১ দশমিক ৯৩ বিলিয়ন বা ৪ হাজার ১৯৩ কোটিতে নেমে এসেছে।
0
তিনি কখনও সাংবাদিক, কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও এমপি-মন্ত্রীর কাছের লোক। এসব ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের ছবিও কারসাজি করে তৈরি করেন। আর কখনও নিজের, কখনও অন্যের প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা করেন তিনি। অর্থের বিনিময়ে মামলা করাই তার মূল পেশা। দেশের বিভিন্ন আদালত ও থানায় তিনি শতাধিক ভুয়া মামলা করেছেন। অভিনব এই প্রতারকের নাম আজিজুল হক পাটোয়ারী। মঙ্গলবার রাজধানীর আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় নিজেকে তিনি তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে দাবি করেন।বুধবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, এই প্রতারকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশে তার একটি মামলাবাজ সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি থানার আয়নাতলীর মনোয়ারা বেগমের সঙ্গে ২০১৬ সালে পরিচয় হয় আজিজুল হক পাটোয়ারীর। পাওনা টাকা উদ্ধারে সহযোগিতার কথা বলে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। এই টাকা ফেরত চাইলে নারী পাচারকারী, ইয়াবা ব্যবসায়ী, অসামাজিক কার্যকলাপে যুক্তসহ নানা মিথ্য অভিযোগে পাঁচটি মামলা করেন তিনি। কেবল মনোয়ারাই নন, চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আজিজ পাটোয়ারীর মিথ্যা মামলায় জেল খেটেছেন, হয়রানির শিকার হয়েছেন। তার করা ২৪টি মামলার নথি পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলছেন, তার করা মোট মামলার সংখ্যা শতাধিক। আজিজুলের মামলা ও অভিযোগগুলোর নথি পর্যালোচনায় দেখা যায়, ঘটনা কাছাকাছি হলেও থানা বা আসামী ভিন্ন। এমনই একটি মামলা হয় গত ২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায়। অভিযোগ- একটি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানের চালক ও নৈশ প্রহরীরা আজিজুল এবং তার সহকর্মী সোহানকে মারধর করে ক্যামেরা-ল্যাপটপ ছিনিয়ে নিয়েছেন। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, মিথ্যা মামলা বুঝতে পেরে ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ভুক্তভোগীদের একজন মাদ্রাসা শিক্ষক ইকবাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে ১১টি মিথ্যা মামলা করেছেন আজিজুল। তার ছেলে আবু ইউসুফ আরও তিনটি মামলা করেন। আর বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে ৯২টি। কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাংচুর, কখনও মারধর করে টাকা ছিনতাই, কখনও চাঁদাবাজিসহ মিথ্যা সব অভিযোগ আনা হয়েছে। এমনও হয়েছে, যে তারিখে ঢাকায় আমি ছিনতাই করেছি বলে মামলায় উল্লেখ করা হয়েছে, সেই তারিখে আমি মাদ্রাসার প্রশিক্ষণে অন্য জেলায় অবস্থান করছিলাম। মূলত বাড়ির পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে প্রার্থী হওয়ার পর থেকে আজিজুল আমার উপর ক্ষিপ্ত হন। তেজগাঁও থানার একটি মামলায় সৈকত পালসহ চারজনকে আসামি করেন আজিজুল। একই অভিযোগে তিনি রাজধানীর শাহজাহানপুর থানায় আরেকটি মামলা করেন। আসামী সেই সৈকত পাল। দু'দিন পরই তিনি ছিনতাইয়ের অভিযোগে পল্টন থানায় মামলা করেন। সেখানেও একই আসামি। ই-কর্মাস ব্যবসায়ী সৈকত পাল জানান, ভালোবেসে বিয়ে কারার পর থেকেই তার এই ভোগান্তির শুরু। তার শ্বশুর সুরেশ সরিষার তেলের কর্ণধার সুধীর সাহার হয়ে হয়রানির উদ্দেশ্যে ভাড়ায় এই মামলাগুলো করেন আজিজুল। আসামী ও ঘটনা ভিন্ন হলেও মামলার সাক্ষী ঘুরে ফিরে কয়েকজনই। কখনও আজিজুল নিজে, কখনও তার ছেলে আবু ইউসুফ, কখনও সহযোগী সোহান ও আরিফুল, কখনও ভগ্নিপতি সেলিম মিয়া, কখনও ছোট ভাই আলমগীর, কখনও ভাতিজা জামাল।
6
রাজবাড়ীর পাংশায় গভীর রাতে বাইরে থেকে বসতঘরের দরজা আটকে দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে ভেতরে থাকা ওই পরিবারের সদস্যরা জানালা ভেঙে প্রাণে রক্ষা পেয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সপরিবারে হত্যার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পাংশা পৌর শহরের মৈশালা গ্রামের (ফায়ার সার্ভিসের পেছনে) তাঁতীপাড়া এলাকার লিটন কুমার কুণ্ডুর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার বলছে, বাড়ির খড়ির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে সেটি পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এরপর পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরের পাঁচটি কক্ষের সব আসবাবপত্র ও একটি খড়ির ঘর পুড়ে যায়। এতে তাঁদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভুক্তভোগী লিটন কুমার বলেন, 'প্রতিদিনের মতো আমরা রাত ১১টার দিকে যে যার ঘরে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন লাগার বিষয়টি টের পেয়ে ভেতরে থাকা বিদ্যুতের মেইন সুইজ বন্ধ করে ঘর থেকে বের হতে গেলে দরজা বাইরে থেকে বন্ধ পাই। সে সময় চিৎকার করতে থাকি এবং ঘরের জানালা ভেঙে বের হয়ে দেখি বসতঘরের পাঁচটি দরজা ও বাড়ির মেইন গেট বাইরে থেকে আটকানো। পরে ঘরের সব দরজা খুলে দিয়ে ভাই, ছেলে ও মাকে নিয়ে খড়ির ঘরে লাগা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ি।'লিটন অভিযোগ করে বলেন, 'রাসায়নিক পদার্থ দিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।' তবে এলাকার কারও সঙ্গে পরিবারের কোনো সদস্যের কোনো মতবিরোধ নেই বলে জানান লিটন। লিটনের ভাই টিটু কুমার বলেন, 'ভাইয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা আটকানো। পরে ভাই এসে দরজা খুলে দিলে ঘর থেকে বের হয়ে দ্রুত খড়ির ঘরের আগুন নেভাতে যাই। ৫-১০ সেকেন্ডের মধ্যেই আগুন সম্পূর্ণ বসতঘরে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে আমাদের চারটি প্রাণ ছাড়া আর কোনো কিছুই রক্ষা করতে পারিনি।'টিটু অভিযোগ করে বলেন, 'এটা শুধু অগ্নিকাণ্ডই নয়, আমাদের এখান থেকে উচ্ছেদ ও সম্পূর্ণ হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।'পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রয়েল আহম্মেদ বলেন, 'বাড়িটি আমার ফায়ার স্টেশনের কাছেই। আমরা স্বচোখে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কোনো রাসায়নিক পদার্থের আলামত পাওয়া যায়নি।'পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
6
রাষ্ট্রপতি আবদুল হামিদ মুজিবনগর দিবসে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানিয়েছেন। আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক 'মুজিবনগর দিবস' উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় ১৭ এপ্রিল এক স্মরণীয় দিন। তিনি এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে, যাদের বলিষ্ঠ নেতৃত্বে মুজিবনগর সরকার পরিচালনার মাধ্যমে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহিদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও সমর্থনকারী সকলস্তরের জনগণ ও বিদেশি বন্ধুদেরকে স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চেও ভাষণের মাধ্যমে পাকিস্তানি শোষক গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিসংগ্রামের যে পথ চলা শুরু হয়, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭০ এর নির্বাচনে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে একটি সাংবিধানিক সরকার আত্মপ্রকাশ করে। রাষ্ট্রপতি বলেন, এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। জনমত সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনা ও যুদ্ধের রণকৌশল নির্ধারণে মুজিবনগর সরকার যে ভূমিকা পালন করছে তা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথার স্বাক্ষর হয়ে থাকবে। আবদুল হামিদ বলেন,'অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘ কর্তৃক চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে রোল মডেল। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।' তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। জাতি ২০৪১ সালে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে। এ জন্য 'দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১' প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' গঠনে অবদান রাখতে সক্ষম হবে।-বাসস বিডি প্রতিদিন/আরাফাত
6
দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের রাজস্ব আয়ের বড় অংশ আসে পর্যটন খাত থেকে। তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশটিতে এক বছরের বেশি সময় ধরে সীমান্ত বন্ধ। নেই কোনো পর্যটক। এ যেন খরার মৌসুম। সেই খরাই যেন কাটার ইঙ্গিত পাওয়া গেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বাসিন্দা ফ্রান বাকের ভুটানে পা রাখার মধ্য দিয়ে। অনেক দিন পর দেশটির বুকে পা পড়ল কোনো পর্যটকের। আর তাই তো ফ্রান বাকের ছবি বেশ ঘটা করে প্রথম পাতায় ছেপেছে দেশটির পত্রিকাগুলো। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ফ্রান বাক গত মাসে ভুটান ভ্রমণে যান। এক বছরের বেশি সময় পর্যটন খাত বন্ধ থাকার পর তিনি ছিলেন দেশটিতে প্রথম পর্যটক। আর তাই তো দেশটির অভিবাসন কর্মকর্তারা ফ্রান বাকের প্রতি বাড়তি মনোযোগ দিয়েছিলেন। ভুটানের গণমাধ্যমও তাঁর অপেক্ষায় ছিল। তিনি যখন উড়োজাহাজ থেকে নামেন, তাঁর ছবি তোলা হয়। সে ছবি ছাপা হয় পত্রিকার প্রথম পাতায়। এ যেন রাজকীয় বরণ! ফ্রান বাকের প্রতি এ বাড়তি মনোযোগের কারণ হলো, তাঁর ভ্রমণের মধ্য দিয়ে ভুটানের পর্যটন খাত আবার জেগে ওঠার ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। সাড়ে সাত লাখ জনসংখ্যার দেশ ভুটানে গত বছরের মার্চে করোনা পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এখনো দেশটিতে সীমান্ত বন্ধ রয়েছে। তবে সরকার প্রতিটি আবেদন যাচাই-বাছাই করে পর্যটন ভিসার বিষয়টি বিবেচনা করছে। ফ্রান বাক এর আগেও অবশ্য ভুটানে এসেছেন। ২০১৯ সালের নভেম্বরে তিনি দেশটিতে ভ্রমণ করেছেন। সে সময় ভুটানে এক মাস থাকার পরিকল্পনা ছিল তাঁর। তবে দেশটির সৌন্দর্যে বিমোহিত হয়ে তিনি তিন মাস কাটিয়ে দেন। এবার অবশ্য ফ্রান বাকের ভুটান ভ্রমণে যাওয়াটা খুব সহজ ছিল না। তাঁর ট্রাভেল এজেন্সি সরকারের কাছে বিশেষ অনুরোধ জানায়। সেই অনুরোধ পর্যলোচনা শেষে দেশটির ট্যুরিজম কাউন্সিলসহ অন্যান্য সংস্থা তাঁকে অনুমতি দেয়। কিন্তু শর্ত দেয় তিন সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। ফ্রান বাক সে শর্ত মেনে নেন। ভুটানের ট্রাভেল এজেন্সি মাই ভুটানের প্রতিষ্ঠাতা ম্যাথু দ্যসান্টিস বলেন, 'বর্তমানে ভুটানে পর্যটন আনুষ্ঠানিকভাবে বন্ধ। তবে যাচাই-বাছাই করে পর্যটক ভিসা দেওয়া হচ্ছে। তবে নিয়ম হচ্ছে যাঁদের টিকা দেওয়া আছে, তাঁদের ১৪ দিন এবং যাঁদের টিকা দেওয়া নেই, তাঁদের ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।'
3
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের একটি রিপোর্টে এমন তথ্য দাবি করা হয়েছে। খালেদার করোনা টেস্ট রিপোর্টের একটি কপি হাতে এসেছে এই প্রতিবেদকের। রিপোর্টে দেখা গেছে, গতকাল শনিবার খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়। আজ রবিবার তার করোনা টেস্টে পজিটিভ আসে। রিপোর্টে খালেদা জিয়ার বাসার ঠিকানা দেওয়া হয়েছে গুলশান-২। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানতথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার করোনা টেস্টে পজিটিভ এসেছে। এ সংক্রান্ত টেস্ট রিপোর্টটি সঠিক। এ বিষয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, আমরা কারও ব্যক্তিগত তথ্য দিতে পারবো না। যারা আপনাদের তথ্য দিচ্ছে তাদের কাছে থেকে নিশ্চিত হন। আমরা কোন মন্তব্য করবো না। এদিকে, বিএনপি পন্থী মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের মহাসচিব বিপ্লব জানান, টেকনোলজিস্ট সবুজ করোনার নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ আসছে। দ্বিতীয় দফায় পজিটিভ আসতে পারে। তবে তিনি নিশ্চিত নন। বিডি প্রতিদিন/ফারজানা
6
যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রবার্ট ডিকসন জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় ব্রিটেন। বাংলাদেশে কমপক্ষে নয়টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার। আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা এখনো বিদেশী বিনিয়োগকারীদের জন্য বড় বাধা বলেও জানান তিনি।
0
এসএসসি পরীক্ষার আগে বাবাকে হারানো হাকিম উচ্চ মাধ্যমিক পাস করেই ঢুকে পড়েছিলেন পুলিশে। অভাবের কারণে তখন লেখাপড়া ছাড়লেও কনস্টেবলের দায়িত্ব তার স্বপ্ন কেড়ে নিতে পারেনি। তাই তো হাকিম এখন এএসপি হতে চলেছেন। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলে পুলিশ ক্যাডারে (এএসপি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন আব্দুল হাকিম। কনস্টেবল হিসেবে যোগ দেওয়া হাকিম এখন নায়েক হিসেবে আছেন। পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, এর আগে তারা কনস্টেবল বা নায়েক পদের কারও এমন চাকরি পাওয়ার কথা শোনেননি। হাকিমের অভাবনীয় সাফল্যে তারা খুবই উচ্ছ্বসিত। বৃহস্পতিবার ফোনে কথা হয় পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আব্দুল হাকিমের সঙ্গে। শুরুতেই তিনি বলেন, "ভাই, সবার ফোন ধরতেও পারছি না। অনেক চ্যানেল থেকে সাংবাদিক ভাইয়েরা ফোন করছেন। ইন্টারভিউ নিতে চাচ্ছেন।" তারকা বনে যাওয়া হাকিমকে নিয়ে সবাই এখন কৌতূহলী। চাকরিরত অবস্থায় কী করে বিসিএসের মতো "যুদ্ধ" উতরে গেলেন- এর উত্তরে হাকিমের কণ্ঠে ভেসে আসছিল বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প। তিনি জানালেন, বাবা ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। ২০১০ সালে এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে তিনি মারা যান। শোক আর কষ্ট নিয়ে কোনোরকম পরীক্ষার সিটে বসতে হয়েছিল। ফলও তেমন ভাল হয়নি। এরপর টানাটানির সংসারে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার সুযোগ ছিল না। তিনি বলেন, "বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা, তিনজনের প্রাপ্য রেশন আর বড় ভাইয়ের সামান্য আয়ে কোনো রকমে চলছিল পাঁচ ভাই-বোন আর মাকে নিয়ে বিশাল সংসার। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পাস করেই ২০১৩ সালে পুলিশ কনস্টেবল পদে আবেদন করি। চাকরিটা মিলেও যায়।" চাকরি পেয়ে থেমে যাননি তিনি, চালিয়ে গেছেন পড়াশোনা। হাকিম বলেন, "প্রথমে পোস্টিং হলো গাজীপুরে শিল্প পুলিশে। শিল্প পুলিশে ডিউটি একটু কমই ছিল। দেখা যায় যে কয়েক ঘণ্টা ডিউটি করলে বাকি সময়টায় কোনো কাজ থাকে না। সেই সময় ভর্তি হয়ে গেলাম নরসিংদী সরকারি কলেজে। ডিউটির ফাঁকে অবসর সময়টা পুরোপুরি লাগালাম পড়াশোনার কাজে। ২০১৬ সালে নরসিংদ সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করলাম।" স্নাতক সম্পন্ন করাটা সহজ ছিল না হাকিমের জন্য। সেই প্রসঙ্গে তিনি বলেন, "২০১৫ সালে পোস্টিং হয়ে গেল ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। পোস্টিং ছিল পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে। মিরপুরের পিওএম ব্যারাকে থাকতাম। শিল্প পুলিশ থেকে ডিএমপিতে এসে ডিউটি বেড়ে গেল অনেক। লাইফ আগের চেয়ে অনেক হার্ড হয়ে গেল। প্রতিদিন ডিউটি করতে হয়।" আবদুল হাকিম বলেন, "ডিএমপিতে আসার পর নানা জায়গায় ডিউটি করতে হত। এতো হার্ড ডিউটি আগের তিন বছরের শিল্প পুলিশের চাকরিতে আমি কখনোই পাইনি। তখন আমার গ্রাজুয়েশন লাস্ট ইয়ার (২০১৫ সাল) চলছিল। একদিন ডিউটি পড়ল আমিন বাজার সেতুর নিচে, গাবতলি এলাকায়।" "ওখানে এত মশা কামড়াচ্ছিল, সারারাত যে কীভাবে কাটল! তখনই মনস্থির করে ফেললাম যে এভাবে পুলিশ কনস্টেবলের চাকরিতে থেমে থাকা যাবে না। আরও পড়াশোনা করতে হবে। পুলিশেরই ভালো কোনো পদে বা অন্য ভালো কোনো চাকরি করতে হবে। আমার শিক্ষকতা করার ইচ্ছে ছিল।" স্নাতক সম্পন্ন করে পদোন্নতি পেয়েও কিন্তু সেই রাতের জিদ তখন কাটেনি। হাকিমের কথায়, "পিওএম থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেললাম। গ্রাজুয়েশন শেষ করার পরই আমার নায়েক র্যাংক লাগল। নায়েক র্যাংক পাওয়ার পর পোস্টিং হল স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে। সেখানে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ ছিল।" "তখন ডিউটির পাশাপাশি ১৩ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা শুরু করলাম। রাত ২টা পর্যন্ত পড়তাম। আবার সকাল ৭টায় যখন রোলকল হতো, তখন আমার ঘুমে ঢুলুঢুলু অবস্থা। মাঝে মাঝে রোলকলের দায়িত্বে থাকা এএসআই বকতেন। কিন্তু তখন আমার রোগ চেপে গেছে। এই চাকরিতে থাকলে চলবে না, আরও অনেক দূর যেতে হবে।" এরমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চাকরির জন্য আবেদন করেন আব্দুল হাকিম। পরীক্ষা দিয়ে চাকরিটা হয়েও যায়। কিন্তু পুলিশের চাকরি থেকে অন্য চাকরিতে যেতে বিভাগীয় অনুমোদনের প্রয়োজন হয়, তা নেওয়া ছিল না হাকিমের।
6
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর মৃত্যুর ছয় দিনের মাথায় তার ভাই আশিকুর রহমান রবিবার আদালতে আবেদন করেছেন। আর এই মামলার ঘটনায় ভিন্ন ভিন্ন অবস্থানে মুনিয়ার ভাই-বোন। মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার ইঙ্গিত হিসেবে দেখছেন মুনিয়ার বোন নুসরাত জাহান বলেন, আমার ভাই আশিকুর রহমান একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে ও খারাপ উদ্দেশে আত্মহত্যায় প্ররোচনার মামলাটিকে ভিন্ন খাতে নিতে নাজমুল করিমের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলার অভিযোগ এনেছেন। প্রকৃতপক্ষে আশিকুর রহমান কোনো কিছুই জানেন না। তিনি বলেন, মুনিয়ার অভিভাবক বলতে আমি আর আমার স্বামী। আশিকুর রহমানের সঙ্গে অনেক আগে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। তার ভাই তার বিরুদ্ধেও মামলা করেছেন। এদিকে, আদালতে আশিকুর বলেন, মোসারাত আত্মহত্যা করেননি। তাকে খুন করা হয়েছে। নাজমুল করিমের সঙ্গে তার বোন মোসারাতের পরিচয় হয়। পরে তাদের মধ্যে কথাবার্তা ও দেখা-সাক্ষাৎ হয়। তবে দুঃখের বিষয়, তাকে না জানিয়ে তাঁর বোন নুসরাত জাহান ও তার স্বামী মিজানুরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে গুলশানে বাসা ভাড়া নেন। সেই বাসায় মোসারাতকে থাকার নির্দেশনা দেন। সে মোতাবেক মোসারাত সেখানে বসবাস করে আসছিলেন। মামলায় তিনি বলেন, নাজমুল করিমের অসৎ উদ্দেশ্য প্রথমে ধরতে না পারলেও পরে বিষয়টি বুঝতে পারেন। নাজমুলকে সহযোগিতা করতে অসম্মতি জানান। এতে করে নাজমুল করিম মোসারাতের ওপর ক্ষিপ্ত হন। এর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন এবং মানসিকভাবে চাপ দিতে থাকেন। বিষয়টি নিয়ে তাঁর আরেক বোন (আত্মহত্যার প্ররোচনা মামলার বাদী) নুসরাত জাহানের সঙ্গে আলোচনা করেন। তখন নুসরাত বলেছিলেন, এসব কিছুই হবে না। মোসারাতকে সায়েম সোবহানের বিরুদ্ধে ব্যবহার না করতে পেরে, নাজমুল করিমই তার সহযোগীদের নিয়ে তার বোনকে হত্যা করেছেন। আশিকুরের দাবি, তাঁর বোন নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েমের বিরুদ্ধে মামলা করার আগে কোনো আলোচনা করেননি। নুসরাত প্রকৃত ঘটনা জানেন না। এর আগে, গুলশান দুই নম্বর এভিনিউয়ের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের একটি ফ্ল্যাটে একাই থাকতেন মুনিয়া। চলতি বছরের মার্চ মাসে এক লাখ টাকা মাসিক ভাড়ায় তিনি ওই ফ্ল্যাটে ওঠেন। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ওই বাসা থেকে মুনিয়ার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।
6
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ৬ কোটি ইউএস ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।এ অঞ্চলের যেসব দেশ নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন খাত উন্নয়ন, ওষুধ খাতের সম্প্রসারণ, কর-রাজস্ব বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আর্থিক সেবাগুলোকে আরও উন্নত করবে, তারাই মূলত এ বিনিয়োগ ব্যবহারে অগ্রাধিকার পাবে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৫১০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।গতকাল এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।এডিবি আরও জানায়, প্রাথমিকভাবে এ বিনিয়োগ ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামে ব্যবসায়িক পরিষেবা, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, আর্থিক পরিষেবা এবং উৎপাদনে পরিচালিত মধ্য-বাজার সংস্থাগুলোর মূলধন সরবরাহ করবে।পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে নানা ব্যবসায় সহযোগিতা করার জন্য বিনিয়োগের বিষয়েও বিবেচনা করা হবে।এডিবির প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিশেষ উদ্যোগ বিভাগের পরিচালক জ্যানেট হল বলেন, 'দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি নেতৃস্থানীয় পর্যায়ে পরিণত হয়েছে প্রাইভেট খাত। এ খাতের সম্প্রসারণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মূলত এই প্রাইভেট খাতই বাজার সম্প্রসারণের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে।'
6
সাতক্ষীরার তালা উপজেলার একটি বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়ায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষকের নাম হাসিবুর রহমান। তিনি তালা উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তাঁকে সাময়িক বরখাস্তের পর কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কাজটি ভুল হয়েছে দাবি করে স্কুলের মাইকে সবার উদ্দেশে ক্ষমা চেয়েছেন তিনি। ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাকির হোসেন প্রথম আলোকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে স্থানীয় বালিয়াবাজার হয়ে আবার বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষ হওয়ার পর স্থানীয় কয়েক ব্যক্তি এসে তাঁকে (প্রধান শিক্ষক) বলেন, র্যালির দায়িত্বে থাকা শিক্ষক হাসিবুর রহমান দীর্ঘ সময় শিক্ষার্থীদের নিয়ে 'জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে' স্লোগান দেন। হাসিবুরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তা স্বীকার করেন। প্রধান শিক্ষক ছাকির হোসেন বলেন, 'আমি হাসিবুরকে স্বাধীনতা দিবসের আলোচনা সভার মাইকে ক্ষমা চাওয়ার জন্য বলি। সভা শেষে মাইকে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান তিনি।' প্রধান শিক্ষক আরও জানান, পরবর্তী সময়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছাড়াও অন্য সদস্যদের বিষয়টি জানানো হয়। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সভায় শিক্ষক হাসিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি প্রহ্লাদ চন্দ্র হালদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমান বলেন, স্বাধীনতা দিবসের র্যালিতে অনিচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছেন তিনি। পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নামেও স্লোগান দিয়েছেন। কাজটি ঠিক হয়নি বুঝতে পেরে মাইকে সবার কাছে ক্ষমা চেয়েছেন। ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষক হাসিবুরের স্লোগানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তিনি এক-দুইবার নয়, দীর্ঘক্ষণ ধরে একই স্লোগান দিয়েছেন। এ জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
6
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে পাচারের সময় ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সিন্দুরখান বিওপির সদস্যরা। এ সময় অপর এক সদস্য পালিয়ে যান।গ্রেপ্তারকৃত হুমায়ূন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামের বাসিন্দা।জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয় হাঁসের ছানা এবং বিনিময়ে মদ, ফেনসিডিল ও ইয়াবা দেশে আসে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর সদস্য ফোরকান মিয়া পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার সময় তাঁর ব্যবহৃত মোবাইলটি পড়ে গেলে তা জব্দ করা হয়। পরে বিকেলে ৫টার দিকে জব্দকৃত হাঁসের ছানা, মদ ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. তোফাজ্জল হোসেন বলেন, একটি চক্র গোপনে প্রায়ই এ ধরনের আদান প্রদান করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়।শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাঁসের বাচ্চা নিলামে বিক্রি করা হবে।
6
বছরের প্রথম মাসেই নাট্যপরিচালক সকাল আহমেদ নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকটির নাম 'খান বাড়ি বাড়াবাড়ি'। মূলত এই ধারাবাহিকটি একটি কমেডি ঘরানার। রচনা করেছেন ইউসুফ আলী খোকন। নাটকটিতে চার বোনের চরিত্রে অভিনয় করছেন- পারসা ইভানা, কাজল সুবর্ণ, নিশাত প্রিয়ম ও সামান্তা। তাদের আরো একজন বোনের চরিত্রে অভিনয় করছেন মিম চৌধুরী। মূলত এই পাঁচ বোনের গল্প নিয়েই নাটকের কাহিনী আবর্তিত। তাদের বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইভানা বলেন, 'সকাল ভাই একজন মেধাবী ও গুণী পরিচালক। দীর্ঘদিন পর তার পরিচালনায় ধারাবাহিক নাটকে কাজ করছি। যেহেতু এখানে আমাদের পাঁচ বোনকে ঘিরে নাটকের গল্প আবর্তিত, তাই আমরা ভীষণ উপভোগ করছি কাজটি।' কাজল সুবর্ণ বলেন, 'এই নাটকে আমার চরিত্রটি অনেকটাই টম বয়ের মতো। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে দেখেছি অসাধারণ অভিনয় করতে। আমি আমার নিজের ভেতর নিশো ভাইকে লালন করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।' শিগগিরই 'খান বাড়ি বাড়াবাড়ি' ধারাবাহিকটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে। ধারাবাহিক এ নাটকটি প্রযোজনা করছেন তুহিন বড়-য়া ও কাজী রিটন।
2
লেবু-মাখনে স্ন্যাপার উপকরণ: স্ন্যাপার ফিলে ৩টা, গার্লিক পাউডার আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, তেল ভাজার জন্য।প্রণালি: ফিলেগুলো ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে একটা ছড়ানো প্লেটে রাখুন। গার্লিক পাউডার, গোলমরিচ ও লবণ দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। ফ্রাইপ্যানে তেল গরম করে ফিলেগুলো ময়দায় গড়িয়ে ভেজে তুলে রাখুন।লেবু-মাখন সসের উপকরণ: লেবুর রস সিকি কাপ, পানি বা সবজির স্টক সিকি কাপ, মাখন ৮০ গ্রাম, চিনি ১ চা-চামচ, লবণ সিকি চা-চামচ।প্রণালি: পানি, লেবুর রস, চিনি ও লবণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিন। মাখন কিউব করে কেটে নিন। এবার মিশ্রণটি গরম হয়ে এলে অল্প আঁচে একটা করে কিউব দিন আর ধীরে ধীরে নাড়তে থাকুন। মাখন গলে ঘন সস হয়ে এলে নামিয়ে নিন। ভাজা মাছগুলো পরিবেশন পাত্রে রেখে তার ওপরে সস ঢেলে নিন। পছন্দের সবজি দিয়ে পরিবেশন করতে পারেন।কমলায় মাছ ধাপ-১উপকরণ: স্ন্যাপার ফিলে কিউব কাট আধা কেজি, সয়া সস ১ টেবিল-চামচ, ফিশ সস ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টা, কর্নফ্লাওয়ার সামান্য।প্রণালি: কিচেন টাওয়েল দিয়ে মাছের ফিলে মুছে কিউব কাট করে নিন। কর্নফ্লাওয়ার বাদে সব উপাদান দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। এবার কর্নফ্লাওয়ারে গড়িয়ে মাছ ভেজে তুলে রাখুন।ধাপ-২সুইট অ্যান্ড সাওয়ার সসের উপকরণ: থাই রেড কারি পেস্ট ১ টেবিল-চামচ, ফিশ সস আধা চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, কমলার রস সিকি কাপ, চিনি ২ টেবিল-চামচ, ভিনেগার ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, সুইট চিলি সস ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, পানি সিকি কাপ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে প্যানে ঢেলে চুলায় বসান। একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন।ধাপ-৩উপকরণ: ক্যাপসিকাম কিউব কাট (বিভিন্ন রঙের) আধা কাপ, পেঁয়াজ কিউব কাট সিকি কাপ, স্প্রিং অনিয়ন আন্দাজমতো, রসুন কুচি বা থেঁতলানো ১ টেবিল-চামচ, থাই রেড চিলি (থেঁতলানো) ১ টেবিল-চামচ, অলিভ অয়েল এক টেবিল-চামচের সামান্য কম, সেসিমি (তিল) ওয়েল ১ টেবিল-চামচ, কমলার রস ১ টেবিল-চামচ।প্রণালি: অলিভ অয়েলে রসুন কুচি দিয়ে ভেজে নিন। এবার তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিন। এরপর মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আগের বানিয়ে রাখা সুইট অ্যান্ড সাওয়ার সস দিয়ে দিন। মাখা মাখা হলে সেসিমি অয়েল, কমলার রস ও স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নিন। ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।রসুন-চিংড়ি উপকরণ: মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, পাপরিকা সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, লাল মরিচ থেঁতলানো ২টা, চিনি ১ চা-চামচ।প্রণালি: চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। তাতে ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও ১ চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন। চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি ও থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন। ঘন সস হয়ে এলে মাছের ওপর ঢেলে দিন। এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে।থাই ফিশ কেক উপকরণ: যেকোনো মাছ কাঁটা ছাড়িয়ে পেস্ট করা আধা কেজি, গ্রিন বিন কিমা ২ টেবিল চামচ, পার্সলে মিহি কুচি ২ টেবিল চামচ, রেড কারি পেস্ট ৩ টেবিল চামচ, ডিম ১টা, ফিশ সস ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, কাঁচামরিচ মিহি বাটা আধা চা-চামচ।প্রণালি: মাছের সঙ্গে সব উপকরণ ভালো করে মেখে মসৃণ পেস্ট তৈরি করুন। এটি হাত দিয়ে ফিশ কেকের আকারে গড়ে নিন। এবার চুলায় কড়াইয়ে তেল দিয়ে গরম হলে ডুবোতেলে ভেজে নিন। নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।গোটা ইলিশ কাবাব উপকরণ-১: গোটা ইলিশ (বড়) ১টা, লবণ পরিমাণমতো, পানি মাছ সেদ্ধ করার জন্য পরিমাণমতো, কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ।প্রণালি: মাছের মাথা ও লেজ কেটে আলাদা করে রাখুন। বাকি মাছ ধুয়ে পরিষ্কার করে ওপরের সব উপকরণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর শুধু মাঝখানের বড় কাঁটা থেকে মাছ ছাড়িয়ে মাছ থেকে ছোট কাঁটাগুলো বেছে নিন। বড় কাঁটা ফেলবেন না। মাছের মাথা ও লেজে সামান্য লবণ ও হলুদ মেখে হালকা তেলে হালকা করে ভেজে নিন।উপকরণ-২: পেঁয়াজ মিহি কুচি ১ কাপ, কাঁচা মরিচ মিহি কুচি ২ টেবিল-চামচ, আলু সেদ্ধ করে গ্রেট করে নেওয়া এক কাপের তিন ভাগের দুই ভাগ, টমেটো সস ৩ টেবিল-চামচ, লেমন রাইন্ড ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি পরিমাণমতো, তেল সিকি কাপ, টোস্ট বিস্কুটের গুঁড়া এক কাপের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো।প্রণালি: চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তাতে সেদ্ধ করা মাছ ও আলু দিন। কিছুটা ভাজা হলে বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এবার লম্বা পরিবেশন পাত্রের একদিকে ওপরে ইলিশের মাথা রাখুন। মাঝখানে বড় কাঁটা আর অন্য প্রান্তে লেজটা রাখুন। বড় কাঁটার ওপর ভাজা মাছের মিশ্রণ দিয়ে গোটা মাছের আকার বানান। ওপরে বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন। এরপর একটি শাসলিক কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাছের আঁশের মতো বানান। ইলেকট্রিক ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে মাছটা ২০ মিনিট বেক করুন। যাতে ওপরে বিস্কুটের গুঁড়াগুলোর রং আসে ও মুচমুচে হয়। এবার নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম।রুপচাঁদা ভাজি উপকরণ: রুপচাঁদা মাছ ১ কেজি, রসুন ৪/৫ কোষ, কাঁচা মরিচ ৩/৪টা, লালমরিচ গুঁড়া আধা চা-চামচ, পাপরিকা পাউডার আধা চা-চামচ, ভিনেগার ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, ফিশ সস ১ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো।ব্যাটারের জন্য উপকরণ: ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, চালের গুঁড়া ৩ টেবিল-চামচ, ডুবো তেলে ভাজার জন্য পরিমাণমতো তেল।প্রণালি: সব মসলা একসঙ্গে ব্লেন্ড করে নিন। মাছ ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। কাঁটা চামচ বা ছুরি দিয়ে খুব করে কেচে নিন। ব্লেন্ড করা মসলা দিয়ে ম্যারিনেট করতে দিন ২/৩ ঘণ্টা। এবার মাছ তুলে নিন। ম্যারিনেটের মসলার সঙ্গে ব্যাটারের উপাদানগুলো মিশিয়ে কিছুটা পানি মিশিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিন। চুলায় ফ্রাইপ্যানে তেল গরম করে একটা একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভাজি করে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
4
চীন সরকারের কম্পিউটার হ্যাক করে সংগ্রহ করা বিপুল পরিমাণ তথ্য যা বিবিসির হাতে তুলে দেয়া হয়েছে তাতে চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটক কেন্দ্রে রেখে দেবার গোপন প্রক্রিয়া সম্পর্কে নজিরবিহীন তথ্য সামনে এসেছে। নিরপেক্ষভাবে যাচাই করা এ ধরনের অনেকগুলো নথি থেকে দেখা গেছে, দেশটির সংখ্যালঘু উইঘুর এবং টার্কিক সম্প্রদায়ের মানুষদের ইসলামী ধর্মবিশ্বাসের কোনরকম চিহ্ন দেখা গেলে তাদের দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়েছে। ঐ এলাকার পুলিশের কম্পিউটার সার্ভার হ্যাক করে জোগাড় করা বিশাল এই তথ্যভাণ্ডারে রয়েছে, শিনজিয়াংএর চূড়ান্ত গোপনীয়তায় ঢাকা পদ্ধতির একেবারে কেন্দ্রে থাকা হাজার হাজার ফটোগ্রাফ এবং আটক কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলেই গুলি করে হত্যার নীতি বিষয়ক নানা সাক্ষ্যপ্রমাণ। ফাঁস হওয়া কিছু কিছু ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে বন্দীদের মাথায় কালো হুড এবং শরীরে শেকল বেঁধে নতি স্বীকারে বাধ্য করার কৌশল প্রয়োগ করতে। 'শিনজিয়াং পুলিশ ফাইল' নামে পরিচিত এইসব নথি বিবিসির হাতে তুলে দেয়া হয়েছে এ বছরের গোড়ার দিকে। গত কয়েক মাস ধরে এসব নথির সত্যতা যাচাই ও অনুসন্ধানের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে ওই এলাকায় উইঘুর এবং টার্কিক সম্প্রদায়ের মানুষদের ধর্ম ও সংস্কৃতির যে কোনরকম চিহ্ন দেখলেই তাদের বন্দী করার প্রক্রিয়া নিয়ে ভেতরের গুরুত্বপূর্ণ নানা তথ্য - যেসব তথ্য আদান প্রদানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত আছেন এমনকি চীনা নেতা শি জিনপিংও। গোপন এসব দলিল প্রকাশ করা হল এমন এক সময় যখন জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাশেলেট চীনের শিনজিয়াং সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এক বিবৃতিতে চীন সরকার বিবিসিকে বলেছে, চীন সরকার সন্ত্রাস দমন পদক্ষেপ নেবার ফলে শিনজিয়াংয়ে যে শান্তি ও সমৃদ্ধি এসেছে তা, তাদের ভাষায়, সবরকম 'মিথ্য প্রচারণার' সবচেয়ে ভালো জবাব। চীন সরকার দাবি করে যে শিনজিয়াং জুড়ে ২০১৭ সালে এই 'সংশোধন কেন্দ্রগুলো' তৈরি করা হয় এবং তাদের বক্তব্য অনুযায়ী এগুলো নিছকই স্কুল। কিন্তু হ্যাক করা দলিলে অভ্যন্তরীণ পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ, রক্ষীদের ডিউটির সময় এবং বন্দীদের অবস্থার যেসব ছবি প্রথমবারের মত সামনে এসেছে তাতে এগুলোকে নিছক স্কুল বলা চলে না বলে বিবিসি বলছে।
3
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে বিবাহিতরা প্রার্থী হতে পারবেনা বলে জানিয়েছেন কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলে বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না। তারা তো ছাত্রের মধ্যেই পড়েন না। বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৯/মাহবুব
6
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে 'জাতীয় জরুরি অবস্থা'র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করেছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজ বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে। ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন প্রমাণ করেছে ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে মূলত কোনোরকম পরিবর্তন হয়নি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মুশতাকের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। কমিটির সদস্যসচিব করা হয়েছে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদকে। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়। তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মুশতাক আহমেদ কারাগারে আসার পর তার কোনো স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবহিত ছিল কি না, যদি থাকে সে বিষয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, যদি না হয়ে থাকে তবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় লেখক মুশতাক আহমেদ গ্রেপ্তারের পর ১০ মাস ধরে কাশিমপুর কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি কারাগারে মারা যান।
6