text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় আদালত চত্বরে স্থাপিত এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেন ভোলার জেলা ও দায়রা জজ মো.মহসিনুল হক। উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক বলেন, বিচার প্রার্থীদের সুবিধার্থে এই ডিসপ্লে বোর্ডে পরবর্তী এক সপ্তাহের মামলার তারিখ এবং মামলাটি কোন পর্যায়ে রয়েছে তা দেখা যাবে। এতে বিচার প্রার্থীদের উপকার হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে স্থাপিত এই ডিজিটাল বোর্ড সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়তা করবে। পাশাপাশি মাদক বিরোধী প্রচারণাও করা হবে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 6 |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের ৪শ কোটি টাকার পারপিচুয়াল বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- অনিরাপদ, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, পারপেচুয়াল বন্ড। বন্ডটির কুপন রেট ১১ থেকে ১৪ শতাংশ। এই বন্ড সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়্যাল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ যমুনা ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। | 0 |
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেবেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না। তিনি যেকোনো মুহূর্তে প্যারালাইজড হয়ে যেতে পারেন। আমরা আজকের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানাচ্ছি।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া নিঃসঙ্গ অবস্থায় রয়েছে। তাকে ইঁদুর, বিড়াল আর তেলাপোকার সঙ্গে বসবাস করতে হচ্ছে, এতে করে তিনি আগের চেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তার কোমর ও প্রতিস্থাপন করা হাঁটুর ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি হাঁটতে পারেন না। যে চোখে অপারেশন হয়েছে, তা আরও লাল হচ্ছে। ঘাড়ের ব্যথা এতই বৃদ্ধি পেয়েছে যে বাঁ হাতের আঙুলগুলো সার্বক্ষণিক ব্যথা করছে। এ কারণে হাত দিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে পিজিতে পাঠানো হবে, সেখানে ভালো ভালো ডাক্তার আছে। আবার বলছেন, সিএমএইচে পাঠানো হবে। সরকারের মনোভাব খালেদা জিয়াকে চিকিৎসা না দেওয়া। কালবিলম্ব না করে যে হাসপাতালে তিনি ভর্তি হতে চাচ্ছেন, সেখানে তাকে ভর্তি করা এবং চিকিৎসার ব্যবস্থা করা উচিত।তিনি বলেন, আমরা হাসপাতালের কথা কেন বলছি তার যে রোগগুলো তা শুধু পরীক্ষা-নিরীক্ষার বিষয় নয়, তার সুচিকিৎসার প্রয়োজন আছে। খালেদা জিয়া যেসব অসুস্থতায় আক্রান্ত, তার নিয়মিত পর্যবেক্ষণ দরকার। পর্যবেক্ষণ করে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনাকে যদি স্কয়ারে নিতে পারেন, প্যারোলে বিদেশে পাঠাতে পারেন, নাসিমা সাহেবকে যদি ল্যাব এইডে নিতে পারেন, জলিল সাহেবকে ল্যাব এইডে দিতে পারেন, তাহলে দেশনেত্রীকে ইউনাইটেডে দেবেন না কেন, কারণ কী? কারণ, একটাই আপনারা তার ক্ষতি করতে চান। তার জীবন বিপন্ন করতে চান। সেই কারণে আপনারা এই পথ বেঁচে নিয়েছেন। বিনা চিকিৎসায় তাঁর কিছু হলে দায় সরকারকে নিতে হবে।তিনি বলেন, খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। | 9 |
বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দিতে কাতারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল-ঘানিমের সঙ্গে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের বৈঠকে এ আহ্বান জানানো হয়। আজ মঙ্গলবার দোহাতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের ধর্মবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ১৩ ফেব্রুয়ারি। এ সময় রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামুখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। কাতারের ধর্মবিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্য সব ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত সম্ভাবনাময় খাতে বাংলাদেশ ও কাতারের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সম্পর্ক বহুমাত্রিক রূপ নেবে বলে রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন।এ সময় কাতারের মন্ত্রী আর্থসামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। বৈঠকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। | 6 |
বেসরকারি ব্যবস্থাপনায় যারা ২০১৯ সালে হজে যেতে চান তাদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রত্যেক হাজির জন্য ন্যূনতম তিন লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খরচ কোরবানি বাদে ধরা হয়েছে। আগামীকাল রবিবার থেকে হজের নিবন্ধন শুরু হচ্ছে। চলবে ১০ মার্চ পর্যন্ত। আজ শনিবার রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্যাকেজ ঘোষণা করে হাব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম। এ সময় হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। এবার সরকারি-বেসরকারিভাবে এক লাখ ২৭ হাজার ১৯৮ ব্যক্তি হজ করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারিভাবে যাবেন এক লাখ ২০ হাজার, বাকি সাত হাজার ১৯৮ জন যাবেন সরকারিভাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগস্টের ১০ তারিখে হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ২৬ জানুয়ারি সরকারি দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এ তিন লাখ ৯৭ হাজার ৯২৯ এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাব মহাসচিব জানান, কোনো এজেন্সি তাদের ঘোষিত প্যাকেজের কমে কাউকে নিতে পারবে না। তবে এজেন্সিগুলো সুযোগ-সুবিধার ভিত্তিতে উচ্চমূল্যে হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রাক-নিবন্ধনকারীদের মধ্যে ঘোষিত সিরিয়াল অনুসারে আওতাধীন নিবন্ধিতরা প্রাক-নিবন্ধনের ৩০ হাজার টাকা বাদে প্যাকেজ অনুযায়ী নির্ধারিত টাকা থেকে এক লাখ ৪২ হাজার টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করবেন। বাকি টাকা দ্রুত পরিশোধ করবেন। হাব জানায়, হজের বিমান ভাড়া এক লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে ঘোষিত প্যাকেজে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এক লাখ ছয় হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। এ ছাড়া সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, অন্য খরচ এক হাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খাওয়া খরচ ৩০ হাজার ধার্য্য করা হয়েছে। সংবাদ সম্মেলনে হজের লেনদেনে এজেন্সি বাদে অন্যদের সঙ্গে না করার পরামর্শ দেওয়া হয়েছে। | 6 |
সাঁওতালপল্লীতে আগুন, হত্যাকাণ্ড ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তিনি দুই নম্বর আসামি। অথচ আগুনের এক বছর পূর্তিতে বক্তারা শাকিল আকন্দ বুলবুল নামের ওই ব্যক্তিকে নিয়েই কথা বললেন এক নম্বর আসামি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের চেয়েও অনেক বেশি। কারণটা বোঝা গেল, যখন ঐক্য-ন্যাপের পঙ্কজ ভট্টাচার্য্য বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বুলবুলকে তুলনা করলেন মীর জাফরের সঙ্গে। জানালেন, ঘৃণা হচ্ছে একদা এই বুলবুলকে পাশে নিয়ে সভা-সমাবেশও করেছিলেন বলে।সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির সভাপতি ছিলেন শাকিল আকন্দ বুলবুল। তার নেতৃত্বে শুরু হয়েছিল রংপুর চিনিকলের জমিতে সাঁওতালদের বসবাস। আগে থেকেই তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। পরে এই সাঁওতালদের ব্যবহার করে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন সরদারকে পরাজিত করেন। তাই এলাকাবাসী তাকে নৌকা-ডুবানো চেয়ারম্যানও বলে থাকেন। এরই মধ্যে বিয়ে করেছেন, হয়েছেন পুত্রসন্তানের পিতাও। তার নামে প্রচারিত পোস্টার-ফেস্টুনে নিজের পরিচয়ের জায়গায় লিখেন প্রভাষক শাকিল আকন্দ বুলবুল। শিক্ষক- তবু ছাত্রলীগের এই সভাপতির নামে সাঁওতালপল্লীতে আগুনের বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।গত ৬ নভেম্বর সাপমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে পঙ্কজ ভট্টাচার্য্য যখন বক্তৃতা করছিলেন, তখন সেখানে উপস্থিত বাগদাফার্ম থেকে উচ্ছেদ হওয়া সাঁওতাল ও বাঙালিরা সমস্বরে ধিক্কার জানাচ্ছিলেন। পরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির নেতা রাফায়েল হাসদা ও স্বপন মিয়া জানান, ৬ নভেম্বর সন্ধ্যায় তারা যখন সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ করছিলেন, তখন সেখানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এসে হুমকি দিয়ে যায় যে এখানে সমাবেশ করতে দেওয়া হবে না। তারা দু'জনই এ জন্য বুলবুলকে অভিযুক্ত করেন। এ ব্যাপারে জানতে চাইলে বুলবুল বলেন, 'ছাত্রলীগের কেউ এমন কোনো কিছু করেনি। এটা মিথ্যা অভিযোগ।' তার কাছে একজন শিক্ষক কী করে ছাত্রলীগ করেন এবং কেন তিনি সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির সঙ্গে আর নেই- তা জানতে চাওয়া হয়েছিল। প্রথম প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্রুতই ছাত্রলীগের সম্মেলন করে বিদায় নেবেন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেন, রংপুর চিনিকলের বিরুদ্ধে আন্দোলনে যাওয়াটাই ভুল ছিল।গত শতাব্দীর পঞ্চাশের দশকে রংপুর চিনিকলের প্রয়োজনীয় আখ চাষের জন্য গোবিন্দগঞ্জে উচ্ছেদ করা হয়েছিল ২০টির মতো গ্রাম, যেখানে এক হাজার ৮৪২ দশমিক ৩০ একর জমি ছিল। বর্তমানে বাগদাফার্ম নামে পরিচিত ওই গ্রামগুলোর ১৫টিতে ছিল সাঁওতালদের বাস, বাকি পাঁচটি গ্রামে ছিল বাঙালি মুসলিম ও হিন্দুরা। শর্ত ছিল, যদি কোনো দিন চিনিকল বন্ধ হয়ে যায় অথবা জমিগুলো আর চিনিকলের প্রয়োজনে না লাগে, তাহলে জমির মালিক অথবা তাদের উত্তরাধিকারীরা ওই জমিগুলো ফেরত পাবেন। রংপুর চিনিকল ২০০৪ সালে প্রথম বন্ধ হয়ে যায়। পরে সেটি আবার ধুঁকে ধুঁকে চালু হলেও সাপমারা ইউনিয়নের ওই জমিগুলোর প্রয়োজন ফুরিয়ে যায়। ফলে মিলের আয় বাড়ানোর জন্য নানাজনকে ইজারা দেওয়া হয় জমি। তারা সেখানে আখের পরিবর্তে ধান, পাট, এমনকি তামাক চাষও করতে শুরু করেন। মাঝে ইজারা বাতিল করা হলে পরিত্যক্ত হয়ে যায় জমিগুলো। তখন সেখানে এসে সাঁওতালরা বসতি গড়তে শুরু করে। সাঁওতালদের সঙ্গে আসে সেখান থেকে উচ্ছেদ হয়ে যাওয়া মুসলিম ও কয়েকটি হিন্দু পরিবারও। এ পর্যন্ত পূর্বপুরুষের ভূমি উদ্ধার আন্দোলনের মূল নেতা ছিলেন শাকিল আকন্দ বুলবুল। কারণ, তার নানারও অনেক জমিজমা রয়েছে উচ্ছেদ হওয়া গ্রামগুলোতে। বুলবুলের জন্ম অবশ্য পৌরশহরের খলসি মিয়াপাড়া গ্রামে। বাবা বুলু মিয়া একজন কৃষক। দুই ভাইয়ের মধ্যে বুলবুল বড়। ২০০০ সালে এসএসসি পাস করে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের শ্যালকের মাধ্যমে রাজনীতিতে আসেন। গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ থেকে প্রথমে পরীক্ষায় অংশ নেন। এরপর কারিগরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। পরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে লেখাপড়া করার সময় ২০০৯ সালে জেলা কমিটি গোপনে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করে। লেখাপড়া শেষ করে প্রভাষক হিসেবে চাকরি নেন ২০১৬ সালে পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজে।বর্তমান গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি অভিযোগ করে বলেন, '২০০৯ সালে ছাত্রলীগের সভাপতি পদে আমি ছিলাম তার প্রধান প্রতিদ্বন্দ্বী। গোপনে করা বুলবুলদের ওই কমিটি বাদ দেওয়ার দাবিতে মিছিল-মিটিং, সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও করেছি।' তিনি আরও জানান, ওই কমিটির আহ্বায়ক থাকা অবস্থায় তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে মাসছয়েক রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারেননি তিনি। এর মধ্যে ২০১৩ সালের ডিসেম্বরে বিয়ে করার তথ্য গোপন রেখে কোনো প্রকার সম্মেলন না করেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বায়ক থেকে সভাপতি হন।সভাপতি হওয়ার পরও ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরীর নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের আনারস মার্কার পক্ষে ভোট করেন। ২০১৪ সালে উপজেলার সাপমারা ইউনিয়নে ইউপি নির্বাচনের পূর্বমুহূর্তে সাঁওতাল-বাঙালিদের একত্র করে গঠন করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। কমিটি পরিচালনার জন্য তুলতে থাকেন চাঁদা। চাঁদার টাকায় নির্বাচন করে বিজয়ীও হন। এত কিছুর পরও তিনি এখনও ছাত্রলীগের সভাপতি।গোবিন্দগঞ্জের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'শুধু বুলবুল একা নন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমনও বিবাহিত। আমি বলেছি, বিবাহিত ছাত্রনেতাদের এই কমিটি বাতিল করে দেওয়ার জন্য। তবু কেন করা হচ্ছে না, এ ব্যাপারে ছাত্রলীগের জেলা কমিটি ভালো বলতে পারবে।' গাইবান্ধা জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল লতিফ আকন্দের কাছে ছাত্রলীগের কমিটিতে কোনো বিবাহিত বা শিক্ষককে পদে রাখার সুযোগ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'না, নিয়ম অনুযায়ী কমিটিতে এমন কারোর থাকার সুযোগ নেই।' তার কাছে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, 'আমরা কাউন্সিল দিতে চাই এবং কাউন্সিলের দিনও ঠিক করা হয়েছিল। কিন্তু তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। খুব শিগগির পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করতে পারব বলে আশা করছি।'
| 6 |
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সী হাজার হাজার মানুষ অংশ নেন। তারা নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শেরাটন হোটেল, সেখান থেকে ইউটার্ন করে টিএসসি ঘুরে আবার চারুকলার সামনে এসে বেলা সোয়া ১০টার দিকে শেষ হয়। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল বাউল সম্রাট লালন ফকিরের 'মানুষ ভজলে সোনার মানুষ হবি'। শোভাযাত্রায় মা পাখি সাথে ছানা, হাতি, মাছ ও বক, মহিষ, সূর্য, টেপা পুতুল এবং সাইকেলে মা ও মেয়ে-এই ৭টি মোটিফ স্থান পায়। এদিন, মঙ্গল শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়ানো ছিল। এছাড়াও বাংলা নববর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব | 6 |
ভারতের কিংবদন্তি তারকা ক্রিকেটার শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির ব্যাটিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই জুটি ব্যাট হাতে মাঠে নামলে বোলারদের হৃদস্পন্দন বেড়ে যেত। নব্বই দশকে গোটা বিশ্বের বোলারদের রীতিমতো শাসন করেছে শচিন-সৌরভের ওপেনিং জুটি। নতুন শতকের শুরুর কয়েকটি বছরেও তাদের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন করেছে রাজত্ব। পরিসংখ্যান বলছে, এই দুই ভারতীয় ওয়ানডেতে মোট ১৭৬ বার জুটি বেঁধেছেন। যেখানে তারা ৪৭.৫৫ গড়ে আট হাজার ২২৭ রান তুলেছেন। গত মঙ্গলবার সাবেক দুই তারকার একসঙ্গে খেলার একটি ছবি আর এসব তথ্য মিলিয়ে টুইট করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, 'ওয়ানডেতে আর কোনো জুটি ছয় হাজার রানও অতিক্রম করতে পারেনি।' দুর্দান্ত ক্রিকেটার শচিন ও সৌরভের জুটি ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা বলে স্বীকৃত। ওয়ানডেতে তাদের কীর্তি চোখ ছানাবড়া করে দেয়ার মতো। তারপরও এই দুই কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান মনে করেন, বর্তমান নিয়মে খেললে তাদের যুগলবন্দিতে আরও অনেক বেশি রান উঠত। এমন আত্মবিশ্বাস নিয়ে আইসিসি টুইটের প্রতিক্রিয়ায় সৌরভ গাঙ্গুলীকে ট্যাগ করে আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরি হাঁকানো শচিন লিখেছেন, 'এটা দারুণ সব স্মৃতি ফিরিয়ে আনল সৌরভ। বৃত্তের বাইরে চার জন ফিল্ডার ও দুটি নতুন বল দিয়ে খেললে আমাদের জুটি আরও কত রান করতে পারত বলে তোমার মনে হয়?' জবাবে ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ লিখেছেন, 'আরও চার হাজার রান বা তারও বেশি। দুটি নতুন বল ওয়াও মনে হচ্ছে খেলার প্রথম ওভার থেকেই কভার ড্রাইভ সীমানার দিকে উড়ে যাচ্ছে। পরবর্তী ৫০ ওভারেও এমনটাই চলত।' বর্তমান নিয়ম অনুসারে, ওয়ানডেতে প্রতি ইনিংসে দুপাশ থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। ইনিংস প্রতি তিনটি পাওয়ার প্লে রয়েছে। প্রথম দশ ওভারে (১-১০) দুই জন ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে থাকতে পারেন। পরের ত্রিশ ওভারে (১১-৪০) চার জন ও শেষ দশ ওভারে (৪১-৫০) পাঁচ জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকার অনুমতি পান। | 12 |
'প্রেম কোনো সীমারেখা মানেনা' কথাটা আবারও সত্য হয়েছে। দূরের দেশ ব্রাজিল। ফুটবলের জন্য বিশ্বজোড়া যে দেশের খ্যাতি। সেই ব্রাজিল থেকে এবার প্রেমের টানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রামে চলে এসেছেন এক তরুণী।
বিষয়টি নিয়ে পুরো বালিয়াকান্দি উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেইসা ওলিভেরিয়া সিলভা নামের ওই তরুণী বর্তমানে প্রেমিক সঞ্জয় ঘোষের বাড়িতে অবস্থান করছেন।
সঞ্জয় ঘোষ একই উপজেলার জামালপুর গ্রামের বলরাম ঘোষের ছেলে। পেশায় তিনি একজন পরিবহন কর্মী।
সঞ্জয় ঘোষ জানান, পেশায় তিনি শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী। ১৮ মাস আগে ফেসবুকে জেইসা ওলিভেরিয়া সিলভা নামের ওই তরুণীর সাথে পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যাবৎ সে বাংলাদেশে আসতে চাইছিল। তার সাথে যোগাযোগ করেই সিলভা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি জানান, গত সোমবার রাতে সে ঢাকা এসে পৌছালে সাদরে তাকে তাদের নিজের বাড়িতে নিয়ে আসা হয়। সিলভা চাইলে তাকে বিয়ে করতে কোনও আপত্তি নেই।
সঞ্জয়ের বাবা বলরাম ঘোষ বলেন, এতদূর থেকে মেয়েটি কষ্ট করে এসেছে। সে যদি আমার ছেলেকে বিয়ে করে থেকে যেতে চায় তাহলে কোনও আপত্তি নেই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাজিল থেকে তরুণী আসার সংবাদে মঙ্গলবার সকাল থেকে ওই বাড়িতে ভীড় জমিয়েছে মানুষ। সবার মধ্যে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আকরাম হোসেন নামের একজন জানান, ব্রাজিল থেকে একজন তরুণী এসেছে জেনে দেখতে এসেছেন। বিষয়টি ভাবতেই ভালো লাগছে। ফুটবলের দেশের তরুণী আমাদের বাংলাদেশে।
ব্রাজিল থেকে আসা জেইসা ওলিভেরিয়া সিলভা সমকালকে ইংরেজিতে শুনিয়েছেন দেশে আসার সেই গল্পের কথা।
তিনি বলেন, ১৮ মাস আগে সঞ্জয়ের সাথে ফেসবুকে পরিচয়। অনেক কথাবার্তা হতো ফেসবুকে তার সাথে। সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সূত্র ধরে আমি বাংলাদেশে এসেছি।
এই তরুণী বলেন, সঞ্জয়ের কাছে বাংলাদেশের অনেক গল্প শুনেছি। খুব ভালো লাগছে এদেশে এসে। তবে দীর্ঘ ভ্রমণের কারণে আমি খুব ক্লান্ত বোধ করছি।
| 6 |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ তাঁকে পদ থেকে অপসারণ করে।নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, গত মঙ্গলবার রাতে মাহবুবুর রহমান বাবুল বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় বলেন, 'আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কখনো বারদী আসেন, তাঁকেও আমার অনুমতি নিয়ে এ এলাকায় আসতে হবে। এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে। কারও ফোনে প্রশাসন আসবে না। আমি যদি বলি সুইচ অফ, তাহলে সব বন্ধ হয়ে যাবে। এখন থেকে হাটবাজারগুলোতে কেউ সমস্যা করলে তাদের হাত-পা ভেঙে আমাকে খবর দেবেন। হাত পা না ভাঙলে আমি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেব।'আব্দুল হাই আরও বলেন, 'মাহবুবুর রহমানের এসব বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বক্তব্যের কারণে মাহবুবুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, 'মাহবুবুর রহমানকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে।'তবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম ভূঁইয়া জানান, আগামী শনিবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় মাহবুবুর রহমান বাবুলকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হবে।বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, 'আমি এখন পর্যন্ত অব্যাহতির চিঠি পাইনি। চিঠি পেলে জবাব দেওয়া হবে। আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।' | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এই টিকাদান শুরু হয়েছে।গতকাল ও আজ (শনিবার) ১ হাজার ৫২৫ জন শিক্ষার্থীদের মধ্যে ফাইজার টিকা দেওয়া হবে।গতকাল টিকাদান কেন্দ্রে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ভূঁইয়া বকুল, পৌর মেয়র তোফাজ্জল হোসেনসহ অনেকে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বর্মন বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। সবাই নির্ভয়ে টিকা গ্রহণ করছেন। | 6 |
রাজনৈতিক সভা-সমাবেশ, উৎসব, সামাজিক অনুষ্ঠান, কনসার্ট যেন মাইক ও সাউন্ড সিস্টেম ছাড়া ভাবাই যায় না। ঢাকায় এই মাইক প্রথম ১৯৪৮ সালে নিয়ে আসেন পুরান ঢাকার দয়াল ঘোষ ও হরিপদ ঘোষ নামে দুই ভাই। এরপর বাঙালির স্বাধীনতা আন্দোলনের সাক্ষী হয়ে ওঠে তাদের প্রতিষ্ঠিত 'কল-রেডী'। দেশভাগের পর থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে অকুতোভয়ে মাইক সার্ভিস দিয়েছিল ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটি। কল-রেডীর বর্তমান কর্নধার সাগর ঘোষ ভোরের কাগজকে বলেন, বাবা ও জ্যাঠা ১৯৪৮ সালে রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে 'আরজু লাইট হাউস' প্রতিষ্ঠা করেন। পরে নাম দেন 'কল-রেডী'। অর্থাৎ মানুষ কল করলেই তারা রেডি। এরপর একে একে বায়ান্নর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সভা-সমাবেশ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে মাইক সার্ভিস দেয় কল-রেডী। সাগর ঘোষ বলেন, বাবার মুখে শুনেছি, ৭ মার্চের ৩ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসায় আমার বাবা হরিপদ ঘোষ ও জ্যাঠা দয়াল ঘোষকে ডেকে তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) মাইকের ব্যবস্থা করতে বলেন। শাসকগোষ্ঠীর চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে মাইক লাগাতে লাগলেন তারা। মাইক লাগিয়ে কাপড় দিয়ে তা ঢেকে দেন। বঙ্গবন্ধুর ভাষণের সময় যেন যান্ত্রিক ত্রটি না হয় সেজন্য অতিরিক্ত ৩টি মাইক্রোফোন, কিছু হ্যান্ডমাইক নিয়ে নিজেরা সেদিন উপস্থিত ছিলেন সমাবেশে। ৭ মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে কল-রেডীর যে মাইক্রোফোনের সামনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই মাইক্রোফোন ও মাইক্রোফোনের স্ট্যান্ড কল-রেডীর কাছে আছে আজও। এরপর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আবারো বঙ্গবন্ধু কল-রেডীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। সাগর ঘোষ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাক্ষী হতে পেরে কল-রেডী গর্বিত। ৭ মার্চের ভাষণে ব্যবহৃত সেই মাইক্রোফোন ও মাইক্রোফোনের স্ট্যান্ড সংগ্রহে আছে তাদের। কিন্তু তার আক্ষেপ, 'কল-রেডীর কোনো স্বীকৃতি মেলেনি। সরকার এগুলো যথাযথ মর্যাদায় সংরক্ষণ করলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও কল-রেডীর ইতিহাস সংরক্ষিত হবে।' তিনি আরো জানালেন, এছাড়া কল-রেডীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, এ কে ফজলুল হক, ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জি, অটল বিহারি বাজপেয়ি, ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, বিল ক্লিনটনের মতো বিশ্ব নেতারাও। | 6 |
একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, ভাষাসংগ্রামী, সাবেক গণপরিষদ সদস্য, ১৯৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী গোলাম হাসনায়েন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শনিবার ভোরে পাবনা শহরের পৌর এলাকার নিজ বাড়িতে মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।গোলাম হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে লেখাপড়া শেষ করে তিনি জেলা জজ আদালতে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর গোলাম হাসনায়েন আজীবন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে উল্লাপাড়া আসন থেকে সদস্য (এমসিএ) নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাঁকে ২০২১ সালে একুশে পদক প্রদান করে।গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। | 6 |
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্থানীয় প্রশাসনে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। গতকাল রোববার মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়।সীমানা জটিলতা ও ভোটার তালিকায় ভুল থাকার কারণে আবারও বলরামপুর ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা না হওয়ায় বলরামপুর ইউনিয়নের নাগরিক কমিটির ব্যানারে প্রায় দুই হাজার নারী-পুরুষ আটোয়ারী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঠাকুরগাঁও ও ফকিরগঞ্জ বাজারের মূল সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। মানববন্ধন চলাকালে রাস্তার দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় নির্বাচন সংক্রান্ত নানান স্লোগান দেওয়া হয়।মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে পাঁচটি ইউনিয়নের সঙ্গে বলরামপুর ইউনিয়নটির নির্বাচন করা হোক। দীর্ঘ ১৮ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান নানা রকম চক্রান্ত করে এই ইউনিয়নবাসীকে ভোট থেকে বঞ্চিত করে রেখেছেন। প্রতি নির্বাচনের আগে চেয়ারম্যানের আস্থাভাজন মানুষ দিয়ে মামলা দিয়ে ভোট বন্ধ করে আসছেন। এবারে কোনো সমস্যা না থাকলেও সামান্য ভুল রেখে নির্বাচন বন্ধ করে।বক্তারা আরও বলেন, নির্বাচন আসলে এই ইউনিয়নের ভোটাররা আশায় বুক বাঁধেন। হয়তো এবার তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কিন্তু বরাবরের মতো এবারও সেই আশা নিরাশায় রূপ নেয়। এবার নির্বাচন হতে হবে। না হলে সেখানে প্রশাসনের ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে।বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দেলোয়ার হোসেন বলেন, বর্তমান চেয়ারম্যান ৪২ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। এই ইউনিয়নের দুটি ওয়ার্ড বোদা পৌরসভায় যাওয়ায় ১৮ বছর নির্বাচন হয়নি। বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বলেন, নির্বাচন বন্ধ বা হওয়া কোনোটি আমার কাজ নয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, কোথায় নির্বাচন হবে আর কোথায় হবে না, সেটা তাদের ব্যাপার। আমার নির্বাচন বন্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। একটি পক্ষ আমার জনপ্রিয়তাকে ভালোভাবে না নিয়ে এমন কথা বলছে।আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল আলম বলেন, 'আমি নতুন এসেছি। এই উপজেলায় ৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা। কিন্তু বলরামপুর ইউনিয়ন বাদে ৫টি ইউনিয়নের নির্বাচনের তফসিল হয়। আইনি জটিলতার কারণে এবারেও এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।'মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রথমে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বীর হাতে স্মারকলিপি দেন। এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে একই কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেন তাঁরা। | 6 |
জামালগঞ্জ উপজেলায় সড়ক ও নৌপথ নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে এক গণসচেতনতা সভা হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা হয়।হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজন করে।সুনামগঞ্জ জেলা সিভিল সার্জনের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুদ্দিন আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আনোয়ার হোসেন শিশির।এতে জনসচেতনতামূলক বক্তব্য দেন চিকিৎসক নিয়াজ মোর্শেদ তালুকদার, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। | 6 |
সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। আজ এক
শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মিষ্টভাষী সাবেক এ মেয়র সবার সাথে আন্তরিক ব্যবহারের মাধ্যমে জনপ্রিয়তার অনন্য নজির গড়ে তুলেছিলেন। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার যে অবদান জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল, যা সহজে পূরণ হবার নয়।বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। | 6 |
বড়লেখা উপজেলা পত্রিকা এজেন্সির কর্মকর্তা (ব্যবস্থাপক) সজল চন্দ্র দেবনাথকে (৩৫) তুলে নিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকেরা তাঁর ওপর নির্যাতন চালায়। নির্যাতনে সেই দৃশ্য ধরা পড়ে ঘটনাস্থলের কয়েকটি সিসি ক্যামেরায়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার এজেন্সি সংলগ্ন এক পত্রিকা ক্রেতার মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কাটাকাটি হয়। এ সময় সজল বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এর জেরে পত্রিকার এজেন্সির পাশ থেকে সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায় উপজেলা মধ্যবাজার স্ট্যান্ডের কয়েকজন অটোরিকশা শ্রমিকেরা। আহত সজল দেব নাথকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই সজল থানায় লিখিত অভিযোগ করেন। তিনি উপজেলার সদর ইউপির পূর্ব হাটবন্দ এলাকার সুধির চন্দ্র নাথের ছেলে।এদিকে সজলকে তুলে নিয়ে নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে বড়লেখা পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার কয়েকটি সিসি ক্যামেরায়। ক্যামেরায় দেখা গেছে, প্রায় অর্ধশতাধিক অটোরিকশা শ্রমিক দৌড়ে পৌরশহরের রেলস্টেশন রোড এলাকার দিকে যান। সেখান থেকে তাঁরা সজলকে ধরে কিল-ঘুষি, চড় ও লাথি মারতে থাকেন। সজলকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা অবিলম্বে জড়িত অটোরিকশা শ্রমিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ কয়েকজন অটোরিকশা শ্রমিক সজলকে তুলে নিয়ে যান। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালাগাল করেন। সেই সঙ্গে মারধরও করতে থাকেন। প্রথমে ভয়ে আমরা তাঁকে বাঁচানোর সাহস করিনি। পরে কয়েকজন ব্যবসায়ী তাঁদের কাছ থেকে সজলকে রক্ষা করেন।বড়লেখা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া শুক্রবার বিকেলে বলেন, 'এ ঘটনা শোনার পর আমরা আহত পত্রিকা এজেন্সির কর্মকর্তাকে হাসপাতালে গিয়ে দেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।'বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, 'খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি খুব ভালো? অবশ্য এটাও সত্য যে অবস্থা আগে কি খুব ভালো ছিল? তবে এখনকার পরিস্থিতি বিশেষভাবে মন্দ মনে হচ্ছে কয়েকটি অতিরিক্ত কারণে।প্রথমত, মানুষ আশা করেছে অবস্থার উন্নতি হবে। কেবল আশা করেনি, উন্নতির জন্য শ্রম দিয়েছে, যুদ্ধ করেছে, অংশ নিয়েছে রাষ্ট্র ও সরকার পরিবর্তনের সংগ্রামে। মানুষ এখন একটু বেশি ক্ষুব্ধ হয়তো এ কারণে যে করোনাকালে তাদের মন্দদশা বেড়েছে। দ্বিতীয়ত, সমাজে নির্লজ্জতা আগের চেয়ে অনেক বেড়েছে। গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে একদা এক স্বৈরশাসনের পতন ঘটেছিল, আমরা তাঁর নাম দিয়েছিলাম বিশ্ববেহায়া, তাঁর বেহায়াপনা কিন্তু প্রয়াণের পূর্ব পর্যন্ত অব্যাহত ছিল, কিন্তু আমরা ওই নির্লজ্জতা সহ্য করেছি, হয়তো উপভোগও করেছি এবং সে বিষয়ে খবর পড়তে বাধ্য হয়েছি। ক্ষমতা হারানোর পর বর্তমান সরকারের শাসনামলে রাজনীতিতে তিনি বেশ গুরুত্বপূর্ণ ছিলেন। বোঝা যাচ্ছে যে বেহায়াপনাকে ধিক্কার দেওয়ার, ধমক দেওয়ার শক্তি সমাজ থেকে বিদায় নিয়েছে। এ-ও এক করুণ নিম্নমানের বটে। তৃতীয়ত, সমাজের সর্বত্র নৃশংসতা বৃদ্ধি পেয়েছে। হত্যাকাণ্ড আগেও ঘটত, কিন্তু হত্যা করে মৃতদেহটিকে টুকরো টুকরো করে ফেলার ঘটনা সহিংসতার ক্ষেত্রে নতুন মাত্রার সংযোজন বটে। এটি ভেতরের মানসিকতারই বাইরের প্রকাশ।মানুষ সমাজে বাস করে, সেখানে আজ কোনো নিরাপত্তা নেই। না আছে অর্থনৈতিক নিরাপত্তা, না দৈহিক। রাষ্ট্র তার কর্তব্য পালন করতে পারছে না। পুলিশ, আমলাতন্ত্র, বিচার বিভাগ কেউ নিরাপত্তা দেয় না; বরং মানুষের জন্য ভীতির কারণ হয়। অন্যদিকে ব্যক্তি ও গোষ্ঠীগত সন্ত্রাস ঘটছে রাষ্ট্রের ঔদাসীন্যে, আনুকূল্যে ও পৃষ্ঠপোষকতায়। সন্ত্রাসীদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পরিস্থিতি এগোচ্ছে অরাজকতার দিকে। সৃষ্টি হচ্ছে নৈরাশ্য। এই অরাজক পরিস্থিতির অভ্যন্তরে সমাজে যা ঘটছে তা হলো শ্রেণি-কর্তৃত্বের আধিপত্য বৃদ্ধি। এই বিশেষ শ্রেণিকে আগে আমরা মধ্যবিত্ত বলতাম, এখন তাকে বিত্তবান বলাই সংগত; কেননা মধ্যবিত্ত এখন আর অবিচ্ছিন্ন নেই, তার একাংশ নেমে গেছে নিচে অন্য অংশ উঠেছে উঁচুতে। বিত্তবান এই শ্রেণিটিই এখন দেশের সর্বময় কর্তা। তাঁরাই আমলা, তাঁরাই ব্যবসায়ী; রাজনীতিও তাঁরাই করেন, শিল্প-সংস্কৃতিও রয়েছে তাঁদেরই নিয়ন্ত্রণে; যদিও এই সংখ্যা জনগণের তুলনায় শতকরা ৫ জনের বেশি হবে না। এই শ্রেণির মধ্যে দেশপ্রেম নেই, এর সদস্যরা গণতন্ত্রেও বিশ্বাস করেন না। রাষ্ট্রের উত্থান-পতন, সরকারের রদবদল-সবকিছুর ভেতরে অব্যর্থ রয়েছে এই শ্রেণির শক্তি সঞ্চয়।রাজনৈতিক নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী। বলাই বাহুল্য যে এই নেতৃত্বও বিত্তবানদের দ্বারাই গঠিত। তাঁরাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন নামে ও পোশাকে রাজনীতি করেন। তাঁদের ভেতর কলহ আছে, সংঘর্ষ প্রায়ই বাধে, যেমনটা ঘটে থাকে পারিবারিক সম্পত্তির দখল নিয়ে ভাইদের মধ্যে। রাজনীতি এখন লুণ্ঠনের লোভে মত্ত বিত্তবানদের অন্তঃকলহ ভিন্ন অন্য কিছু নয়। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত দুর্বল। কারণ একদিক দিয়ে ক্ষমতায় থাকার কোনো প্রকার নৈতিক অধিকার এর নেই, অন্যদিক দিয়ে এই নেতৃত্ব একেবারেই অদক্ষ। নেতৃত্ব মোটেই সমাজসচেতন নয়, তবে পুরোপুরি আত্মসচেতন, মুনাফালোভী, ভোগলিপ্সু ও আত্মমর্যাদাহীন বটে। এঁরা যে সরকারে আসা-যাওয়া করেন, সেটা অন্য কোনো যোগ্যতার কারণে নয়, নিছক বিত্ত ও ক্ষমতার বলে। দেশে এখন দুর্বলের প্রতি অত্যাচার চলছে। এই পরিস্থিতিতে আমরা যাঁরা সাধারণ মানুষ, যাঁদের ভেতর রয়েছে দেশপ্রেম ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, তাঁরা কী করতে পারি? স্বভাবতই প্রথম কাজ শত্রু কে, সেটা নিরূপণ করা। শত্রু হচ্ছে সেই আর্থসামাজিক ব্যবস্থা, যা বিত্তবানদের নির্মম ও অরাজক শাসনকে স্থায়ী করে রেখেছে। সংগত কারণেই শত্রু তারাও এই ব্যবস্থার, যারা রক্ষক ও বিশেষ সুবিধাভোগী।দ্বিতীয় করণীয় এই বৈরী ব্যবস্থার পরিবর্তনের জন্য সংঘবদ্ধ আন্দোলন করা। আন্দোলন যে নেই তা নয়। আছে। প্রয়োজন তাকে বেগবান, গভীর ও ব্যাপক করা। সরকার বদলে অবস্থার পরিবর্তন হবে না, হচ্ছে না। সমাজে মৌলিক পরিবর্তন আনা দরকার হবে, যে পরিবর্তনটা আসেনি। আমাদের সমাজ পুরোনো ও জীর্ণ, কিন্তু সে আগের মতোই নিপীড়নকারী ও বৈষম্যমূলক। রাষ্ট্র এই সমাজকে পাহারা দেয় এবং সাধারণ মানুষকে নিপীড়ন করে।রাষ্ট্র বদলেছে আবার বদলায়ওনি। মানুষের অভ্যুত্থান ঘটেছে, যুদ্ধ হয়েছে মুক্তির লক্ষ্যে; কিন্তু সমাজ রয়ে গেছে ঔপনিবেশিক আমলে যে রূপ নিয়ে গড়ে উঠেছিল, সে রকমই। সাম্রাজ্যবাদ আগেও ছিল, এখনো আছে এবং আমাদের রাষ্ট্র সাম্রাজ্যবাদের হুকুমবরদার ও তল্পিবাহক বটে।সমাজ পরিবর্তনের আন্দোলনকে অবশ্যই রাজনৈতিক হতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন বেশ জরুরি। এক. আন্দোলন কি বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে মৈত্রী স্থাপন করে এগোতে পারবে? মোটেই না। কেননা, উভয় দলই হচ্ছে বিত্তবানদের সংগঠন, না বিত্তবানেরা সমাজের জন্য কেবল যে বোঝা তা নয়, তারা দেশবাসীর শত্রুও বটে। আন্দোলন তো আসলে এদের বিরুদ্ধেই; সেখানে তাই মৈত্রীর প্রশ্ন অবান্তর। আন্দোলন পাশাপাশি চলতে পারে, সেটা ভিন্ন ব্যাপার; দুই. রাষ্ট্রীয় সাধারণ নির্বাচনে সমাজ-পরিবর্তনবাদী মানুষদের ভূমিকা কী হবে। তারা ভোট দেবে, দুটি খারাপের মধ্যে যেটিকে কম খারাপ মনে করে তাকে সমর্থন করবে; কিন্তু নিজেরা নির্বাচনে প্রার্থী হবে কি? না, আপাতত নয়। অতীতের অভিজ্ঞতা বলে নির্বাচন তখনই তাৎপর্যপূর্ণ হয়েছে, যখন পেছনে তার আন্দোলন ছিল-যেমন ১৯৪৬, ১৯৫৪ ও ১৯৭০-এ; কিন্তু এমনকি সেই সব তাৎপর্যপূর্ণ নির্বাচনে জয়লাভ করেও নির্বাচনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা গেছে, তা নয়। তার কারণ নির্বাচনী বিজয়কেই চূড়ান্ত মনে করা হয়েছে এবং তার ডামাডোলে আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে। এখন তো দেশে বেগবান কোনো আন্দোলন নেই, সমাজ-পরিবর্তনকামীদের পক্ষে এখন নির্বাচনে প্রার্থী হওয়া করুণ ও হাস্যকর ফল নিয়ে আসবে, যেমনটা বিগত একাধিক নির্বাচনে ঘটেছে। তিন. তথাকথিত সুশীল বা নাগরিক সমাজের ভূমিকা কতটা কার্যকর হবে? স্পষ্ট করেই বলা যায় যে মোটেই কার্যকর হবে না। সুশীল সমাজ হচ্ছে ভদ্রলোকদের সমাবেশ এবং পুঁজিবাদী বিশ্ব কর্তৃক উচ্চমূল্যায়িত তথাকথিত আন্তর্জাতিক সমাজের মতোই তা ভুয়া। তাঁরা বিত্তবান শ্রেণিরই অংশ এবং বিদ্যমান সমাজব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে টিকিয়ে রাখাটাই তাঁদের অভিপ্রায়। সংস্কার মূল্যহীন নয়, কিন্তু সংস্কার আর সমাজের মৌলিক পরিবর্তন তো এক জিনিস হতে পারে না। সুশীল সমাজ মৌলিক পরিবর্তন চায় না, চাইতে পারেও না। কেননা, ওই ঘটনা ঘটলে তাদের প্রতিষ্ঠিত স্বার্থ বিপন্ন হবে। তদুপরি দেশের ভদ্রলোক সমাজের কর্তাব্যক্তিরা যেভাবে শাসকশ্রেণির দলের সঙ্গে যুক্ত, তাতেই বিলক্ষণ বোঝা যায় যে তাঁদের তৎপরতা কোন লক্ষ্যে নিয়োজিত।আন্দোলনটি হবে সমগ্র জনগণের। তার অগ্রবাহিনী হিসেবে কাজ করবেন সচেতন মানুষ, যাঁরা দেশপ্রেমিক ও গণতান্ত্রিক, যাঁরা বিশ্বাস করেন আমাদের সমাজ ও রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে, যে গণতান্ত্রিকতার প্রধান শর্ত হচ্ছে নাগরিকদের ভেতর অধিকার ও সুযোগের বৈষম্য দূর করা। তাঁদের একাংশ নিজেরা বিত্তবান শ্রেণির মানুষ হতে পারেন, তাতে ক্ষতি নেই, কিন্তু তাঁদের অবশ্যই যেতে হবে শ্রেণিস্বার্থের সংকীর্ণ ও নোংরা সীমানা পার হয়ে সমষ্টিগত স্বার্থের এলাকায়। স্থির থাকবে লক্ষ্য, প্রচার করতে হবে বক্তব্য, সচেতন করতে হবে মানুষকে এবং সংগঠিত হতে হবে অঙ্গীকার নিয়ে। কাজ চলবে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে, প্রতিটি পেশায়, প্রতিষ্ঠানে এমনকি পরিবারের ভেতরও। কাজটি হবে একই সঙ্গে অন্যায় প্রতিরোধের ও ন্যায় প্রতিষ্ঠার। আর এসব যে আমরা করব তা কোনো আধ্যাত্মিক সুখ বা নান্দনিক তৃপ্তি লাভের আশায় নয়, নিছক বাঁচার প্রয়োজনে।অবস্থা এমন যে মনে হয় আমাদের কোনো আশা নেই, কেননা যা চোখে পড়ে তা হলো সমাজে আজ সবাই সবার শত্রু, পারস্পরিক মৈত্রীর সব সম্ভাবনাই বুঝি-বা ধূলিসাৎ হয়ে গেছে। প্রকৃত সত্য কিন্তু ভিন্ন রকমের। সমাজের অধিকাংশ মানুষই দেশপ্রেমিক এবং সেখানে গণতান্ত্রিক চেতনার যে মহা দুর্ভিক্ষ দেখা দিয়েছে তা-ও নয়। অতীতে তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে, ভবিষ্যতে যে ঘটাতে পারবে না, তা মনে করার কারণ নেই। কিন্তু এই মানুষেরা বিচ্ছিন্ন ও বিপন্ন, তারা ঐক্যবদ্ধ হতে পারছে না, তাদের ঐক্যবদ্ধ হতে দেওয়া হচ্ছে না এবং তাদের ভেতরকার ঐক্যের অভাবই শত্রুপক্ষের প্রধান ভরসা।সাহিত্যে যেমন জীবনেও তেমনি, মন্দই চোখে পড়ে সহজে, সে-ই দৌরাত্ম্য করে, কিন্তু সব মন্দই নৈতিকভাবে অত্যন্ত দুর্বল; নির্লজ্জ ও নৃশংস বলে তাকে পরাস্ত করা কঠিন অবশ্যই, কিন্তু মোটেই অসম্ভব নয়। মানুষের সংস্কৃতির যে অগ্রগতি তা ওই মন্দকে পরাভূত করেই ঘটেছে; আমাদের দেশেও তেমনটাই ঘটবে বলে প্রত্যাশা করি।লেখক: সিরাজুল ইসলাম চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেওয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে। তিনিসিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল লবিতে উপস্থিত সবাইকে এ তথ্য জানান। কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি জানান, ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে। এর আগে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি তৃতীয় দিনের মতো দুপুরে ব্রিফ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী। পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সমবেতদের চিকিৎসাবিষয়ক অগ্রগতি অবহিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি নেতারা। | 9 |
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের মানুষদের ত্রাণ নিয়ে সরকার 'দলীয়করণ' করছে- এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, উপদ্রুত হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের। তারা তাদের দলীয় ঘরানার পছন্দের লোকদের তালিকা করে লাখ লাখ মানুষকে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে- এই হচ্ছে তাদের উদ্দেশ্য।
শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি দুর্গত এলাকায় ফটোসেশন করতে গেছে। তার বক্তব্য সত্যের অপলাপ মাত্র। গত বৃহস্পতিবার দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান কিশোরগঞ্জের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক ত্রাণ কাজ চালিয়েছেন। দলের গঠিত জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে সুনামগঞ্জ যেতে প্রশাসন বাধা দিয়েছে। এর পরও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ত্রাণ কাজ অব্যাহত রেখেছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শামসুল আলম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, আজিজুল বারী হেলাল, নুরী আরা সাফা, কাজী আবুল বাশার, মুনির হোসেন, অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, মোরতাজুল করীম বাদরু প্রমুখ।
| 9 |
নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩ নম্বর পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের দিনারপুর পরগণার সাতাইহাল ছয় মৌজার লোকজন এ হামলা চালায়। এ ঘটনায় ১৩টি পাকা-আধা পাকা, টিনশেডের ঘর পুড়ে ছাই হয়ে যায়; মারা যায় ১৬টি গরু, ১০ টি ছাগল, অসংখ্য হাঁস মুরগি। লুট করা হয় প্রায় ৩ হাজার মণ ধান।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নোয়াগাঁও গ্রামের কয়েকজন মিলে সাতাইহাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) নুর উদ্দিনের ফিশারির পাহারাদার ও পাহারাদারের স্ত্রীকে বেধড়ক মারধর করে। আহত দম্পতি সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন। মারধরের ঘটনায় থানায় মামলাও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ ছয় মৌজার লোকজন বৈঠকের পর মাইকিং করে নোয়াগাঁওয়ে হামলার পরিকল্পনা করে।ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদসহ এক প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা উভয় পক্ষের লোকজন নিয়ে নোয়াগাঁও গ্রাম থেকে একটু দূরে বৈঠকে বসেন। এই সুযোগে সাতাইহাল ৬ মৌজার লোকজন হাঁকডাক দিয়ে বিকল্প রাস্তায় নোয়াগাঁও গ্রামে ঢুকে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট চালায়।এ বিষয়ে পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইজাজুর রহমান বলেন, সাতাইহাল ৬ মৌজার মানুষ এত দুর থেকে এসে নোয়াগাঁও গ্রামে ঢুকে যে তাণ্ডব চালিয়েছে তা দুঃখজনক। তাঁরা তাণ্ডবের সময় ধান, গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি মুরগির ডিম পর্যন্ত লুট করে নিয়ে গেছে। ১৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন বাসিন্দারা। এ হামলায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।নবীগঞ্জের ইউএনও শেখ মহি উদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার খবর পেয়ে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছিল। কিন্তু হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এ ধরনের হামলা করেছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের অটোপাসের বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। যদি শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ক্ষতি হয়, তবে যারা এখন সমালোচনা করছেন তারা কি এর দায়িত্ব নেবেন? দায়িত্ব নেবেন না। তবে এত সমালোচনা কেন করবেন? শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌঁনে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি এইচএসসির ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন। | 6 |
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভূঁইয়ার হাটের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ সময় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি ওষুধের দোকান, তিনটি চায়ের দোকান, একটি খাবারের দোকান, একটি হোমিও ওষুধের দোকান, একটি সেলুন, একটি কীটনাশকের দোকান ও একটি কুলিং কর্নার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চায়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। | 6 |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গতকাল শুক্রবার দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। 'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি' স্লোগানে এ মেলার আয়োজন করে জাবির প্রাণিবিদ্যা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার।এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য সিরাজগঞ্জের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট পদক দেওয়া হয়।প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, 'প্রজাপতি ছোট পতঙ্গ হলেও পরাগায়নের মাধ্যমে আমাদের বনাঞ্চলকে টিকিয়ে রাখে। এই প্রজাপতি মেলার মধ্য দিয়ে আমরা যেন প্রকৃতিতে ফিরে যাই।'মেলাতে দিনব্যাপী জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতিবিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। | 6 |
গায়ে ও মাথায় জড়ানো লাল কাপড়। একজনের হাতে একটি ঝান্ডা, সেটার মাথায় বাংলাদেশের পতাকা। একজন উদম শরীরে বসে হুইল চেয়ারে, অপর একজন ঠেলছেন সেই চেয়ার। ছয়জন পুরুষের সঙ্গী একজন নারীও। গতকাল শনিবার নাটোরের লালপুরের গৌরীপুরের রাস্তায় দ্রুত চলতে দেখা যায় সাতজনের একটি দলকে। দলের সবার দাবি 'পাগল'। তাঁদের গন্তব্য সামনের যেকোনো একটি মাজার। সেখানেই নেবেন বিশ্রাম। রাতটাও কাটাবেন।তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, হুইল চেয়ারে বসা ব্যক্তির নাম বাবু শাহ পাগলা বাবা (৩৪)। তিনি এই দলের নেতা। তাঁর বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তাঁকে ঠেলে নিয়ে যাচ্ছেন যে ব্যক্তি, তাঁর নাম আব্দুল হালিম ওরফে ভোদাই পাগলা (৫৬)। ভোদাই পাগলার বাড়ি শেরপুর উপজেলায়।আব্দুল হালিম ওরফে ভোদাই পাগলা বলেন, বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার থেকে পায়ে হেঁটে চার মাসের চিল্লায় বেরিয়েছেন তাঁরা। তাঁদের যাত্রা শুরু করেছেন ১৯ দিন হলো। খুলনার বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দিয়েছেন। পথে যতগুলো মাজার পড়বে, সব কটি মাজার জিয়ারত করতে করতে সেখানে পৌঁছাবেন। রাজশাহীর বাঘা উপজেলার হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার থেকে রওনা হয়ে ভেড়ামারার সোলেমান শাহ (রহ.)-এর মাজারে রাত কাটানোর উদ্দেশ্যে দ্রুতগতিতে ছুটছেন তাঁরা। এই দলের একমাত্র নারীর নাম আমেনা পাগলী (৬২)। তিনি বলেন, সারা দিন তাঁরা পথ চলেন। পথে কোনো মাজার পেলে একটু বিশ্রাম নেন। রাতে মাজারেই বিছানাপত্র বিছিয়ে ঘুমিয়ে সকাল হলেই আবার হাঁটা শুরু করেন। খাওয়াদাওয়া মাজারেই করে নেন।তাঁদের দলের অন্য সদস্যরা হলেন শেরপুরের জহর মিয়া পাগলা (৬৪), কুড়িগ্রামের আমির হোসেন পাগলা (৬১), সাবেদ আলী পাগলা (৫৯) ও ধুনটের শফিকুল ইসলাম পাগলা (৩৩)।তাঁরা বলেন, দলনেতা বাবু শাহ পাগলা হাত-পা ব্যবহার করেন না। দুই হাতের নখ বাড়তে বাড়তে পেঁচিয়ে গেছে। ভক্তরা তাঁর সেবা করেন। খাইয়ে দেন। এটাই তাঁদের নিয়ম। | 6 |
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোর্শেদ উদ্দিন খান (৫৫) মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কানারামপুর বাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে মোয়াজ্জেমপুর গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা মোর্শেদ উদ্দিন খানকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধান ক্ষেতে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মার্শেদ উদ্দিন খানের সমর্থকরা কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। নিহত ২নয়া দিগন্ত ডেস্কপাবনার বেড়ায় এবং দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনাঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার ছোন্দাহ ব্রিজ সংলগ্ন স্থানে গতকাল সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বেড়া ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে ভর্তি করে। পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার রফিক মারা যান। আহত হন প্রায় ১৫জন। আহত নলভাঙ্গা গ্রামের সালামের ছেলে সবুজ, জব্বারের ছেলে রিপন, পঞ্চগড় জেলার কালাজত, ময়মনসিংহ জেলার আনোয়ারের ছেলে সজিব, দুবলিয়া গ্রামের আইজুদ্দিনের ছেলে মামুন, পাবনা রামচন্দ্রপুরের হোসেন আলী মেয়ে সেলিনা, আমিনপুর সৈয়দপুর গ্রামের সাইদুর রহমান, সুজানগরের শান্তিপুর গ্রামের রহমানের ছেলে খায়রুল ও শাহজাদপুরের সানোয়ারকে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাসের সুপারভাইজার সাইদুরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাট সৌলা নামক স্থানে বিআরটিসি বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী কালা মিয়া (৫৬) ঘটনাস্থলেই নিহত এবং অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি বগুড়ার উদ্দেশে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি অটোভ্যানকে ধাক্কা মারে। এতে ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেয়ার সময় একজন মারা যায়। অপর যাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত যাত্রী হলেন ঘোড়াঘাট উপজেলার চাটশাল গ্রামের আ: জোব্বার আলী (৫০) নিহতের বাড়ি ও একই উপজেলায়। এ ঘটনায় পুলিশ বিআরটিসি বাস এবং বাসের ড্রাইভার রবিউল ইসলাম (৪৮) ও সুপারভাইজার ফজলে রাব্বি খানকে (৪৫) আটক করেছে। | 6 |
ক্ষমতার দ্বন্দ্বের জেরে আগাম নির্বাচনের পথে এখন শ্রীলঙ্কা। শুক্রবার ডিক্রি জারি করে দেশের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। এ দিন মধ্যরাত থেকেই প্রেসিডেন্টের নির্দেশিকা কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অক্টোবরের শেষ দিকে এক আকস্মিক সিদ্ধান্তে একদা জোটসঙ্গী ইউএনপি নেতা রনিল বিক্রমাসিঙ্ঘেকে অপসারণ করেন প্রেসিডেন্ট সিরিসেনা। তার স্থানে তিনি সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসান। সেই সঙ্গে পার্লামেন্ট সাসপেন্ড করে দেন। তার এই পদক্ষেপের ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে ২২৫ আসনের শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা ছিল নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপাকসের। কিন্তু আস্থাভোটের আগেই পার্লামেন্ট ভেঙে দেয়া হলো। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার থেকে ৮ জন সদস্য কম আছে বলে জানিয়েছে তারা। সূত্রের খবর, আগামী বছরের প্রথম দিকে শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। | 3 |
শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আততায়ীর গুলিতে মারা গেলেন মেক্সিকোর নারী মেয়র গিসেলা মোতার (৩৩ )। টেমিক্সকোর বাড়িতে ঢুকে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা
শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি।
রাজধানী মেক্সিকো সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরে মেয়র পদে নির্বাচিত হন মোতা শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়
পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মেয়রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপ্রধান।
মেক্সিকোর টিমিক্সকো শহরে চলে দেদার মাদক পাচার সঙ্গে চলে অপহরণ, খুনের মতো অপরাধ গত এক দশকে মাদক পাচার চক্রে জড়িয়ে খুন হয়েছে প্রায় এক লক্ষ মানুষ শনিবার মেয়র হিসেবে শপথ নেন গিসেলা মোতার। তিনি বলেছিলেন, শহরের সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ধারণা করা হচ্ছে, সেই কারণেই হয়তো মেয়রকে খুন হতে হলো।
| 3 |
বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সাতটি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেছে পাথরঘাটার দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। গতকাল রোববার রাত ১১টার দিকে বিষখালি নদী সংলগ্ন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে এগুলো উদ্ধার করে কোস্টগার্ড।পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হরিণঘাটা ইকোপার্কের খাল পাড় থেকে ৭টি হরিণের কাঁচা চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।স্টেশন কমান্ডার বলেন, 'কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ জন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।' | 6 |
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ক্যারিয়ার শুরু করেছিলেন এমটিভির ভিজে হিসেবে। টুকটাক মডেলিংও করতেন। মণি রত্নমের 'দিল সে' ছবির 'ছাইয়া ছাইয়া' গানে নেচে সাধারণ দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে অসংখ্য বলিউড ছবির আইটেম গানে দেখা গেছে এই তারকাকে। আর এই জায়গায় আসতে তাকে অনেক কাঠখর পোহাতে হয়েছে। বলিউডে যখন তার সঙ্গে আইটেম নম্বরে প্রতিযোগিতা করার মতো তার ধারেকাছে কেউ নেই, সেই সময় মালাইকা মুখ খুললেন তার বলিউড যাত্রা নিয়ে। জিনিউজের প্রতিবেদন বলছে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মালাইকা বলেন, মাত্র ১৭ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ওই সময় যে কোনও জায়গায় অডিশন দিতে গেলে, আমার সঙ্গেহ মাও সঙ্গে যেতেন। ওই সময় টুকটাক র্যাম্প শোয়ের পাশাপাশি নাচ শিখতে শুরু করেন কোরিওগ্রাফার টেরেন্স লুইসের কাছে। আর সেই টেরেন্সের সঙ্গেই বর্তমানে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে মালাইকাকে। এ বিষয়ে এই আইটেম গার্ল আরও বলেন, বলিউডে আসার পর বহু মানুষের বহু নাক উঁচু স্বভাব দেখতে হয়েছে। অনেক অডিশন থেকে বাতিল করা হয়েছে তাঁকে। বাদ দেওয়া হয়েছে শো থেকে। সিনেমা থেকেও বাদ পড়েছেন। কিন্তু কখনও ভেঙে পড়েননি তিনি। অনেক অপমান সহ্য করেও, মনের জোর নিয়ে লড়ে গিয়েছেন তিনি।অনেক কষ্ট করেই বর্তমানে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন বলে জানান মালাইকা অরোরা। বলিউডে ক্যারিয়ার শুরুর পর বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে সংসার শুরু করেন মালাইকা অরোরা। কিন্তু ২০১৭ সালে ভেঙে যায় মালাইকা-আরবাজের সম্পর্ক। আইনি পথে বিচ্ছেদ হয়ে যায় তাদের। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথা বলিউডের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। যা নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি মালাইকাকে। প্রথমে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি মালাইকা অরোরা। কিন্তু ২০২০ সালের শুরুতেই অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্টেটাস দিয়ে স্বীকার না করলেও, দুজনের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন অর্জুন কাপুর। তবে মালাইকা এবং অর্জুনকে একসঙ্গে দেখা গেলেও, বর্তমানে তারা কেনওভাবেই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। যদিও বিয়ে না করলেও মুম্বাইয়ের ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সে একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন মালাইকা। শোনা যাচ্ছে, অর্জুনের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই বিকেসিতে ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন মালাইকা অরোরা। | 2 |
খাল দখল করে নির্মাণ করা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বুধবার সকাল থেকে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভবন ভাঙার কাজ শুরু করে সিডিএ। চট্টগ্রাম নগরীর খুলশী থানার গয়নারছড়া খাল দখল করে ভবনটির একাংশ গড়ে তোলে ইউএসটিসি। আর বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ ভবন হিসেবে ব্যবহূত ১৮ তলা ভবনে রয়েছে নকশাবহির্ভূত দুটি তলাও। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন জানিয়েছেন, বহুতল ভবনটির একাংশ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পড়ায় তা ভেঙে ফেলা হচ্ছে। নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণের নকশার অনুমোদন নিলেও ইউএসটিসি কর্তৃপক্ষ নকশা না মেনে প্রায় চার হাজার বর্গফুট খালের জায়গা দখল করে বহুতল ভবনটি নির্মাণ করে। অবৈধভাবে নির্মাণ করা অংশটুকু সরিয়ে ফেলতে ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসিকে ৯০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু প্রায় ১৬ মাস পার হলেও অবৈধ অংশটুকু সরিয়ে নেয়নি তারা। নিজেদের জায়গায় বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ ভবন নির্মাণে সিডিএর কাছ থেকে ১৬ তলার একটি নকশার অনুমোদন নেয় ইউএসটিসি কর্তৃপক্ষ। কিন্তু নকশার বাইরে খালের জায়গা দখলের পাশাপাশি ১৬ তলার পরিবর্তে তারা ১৮ তলা ভবন নির্মাণ করে। ১৩ হাজার বর্গফুট আয়তনের ভবনটির মধ্যে অবৈধ অংশ রয়েছে ৪ হাজার বর্গফুট। আর এই অংশটি এবং ভবনের অবৈধ দুটি তলাও ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। এদিকে ভবনটি ভাঙতে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সকাল ১০টা থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়। চারটি বুলডোজার ও হাতুড়ির সাহায্যে ভবনের অবৈধ অংশটি ভেঙে দেওয়া হচ্ছে। | 6 |
শীতে নয় গরমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। শীতের শেষে গরম পড়ার সাথে সাথে করোনা বৃদ্ধি পাওয়ায় ভাইরোলজিস্টরা তা-ই বলছেন। ফেব্রুয়ারির পর গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৯১২ জন করোনা শনাক্ত হয়েছে। ৮ মার্চ করোনা শনাক্ত হয়েছে ৮৪৫ জন। ধারণা করা হচ্ছে গরম বাড়ার সাথে সাথে সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। দেশে গত বছর জুন থেকে আগস্টে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছিল। ২ জুলাই দেশে সবচেয়ে বেশি চার হাজার ১৯ জন করোনা শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে গরম কমতে শুরু করে এবং শীতের আগমনে করোনাও হ্রাস পেয়েছে। সর্বশেষ চলতি বছরের গত ৭, ১৩ ও ২২ ফেব্রুয়ারি এক দিনে যথাক্রমে ২৯২, ২৯১ ও ২৬৬ করোনা শনাক্ত হয়েছে। কার্যত ফেব্রুয়ারি মাস এলেই গরম পড়ে যায়। দেখা গেছে, ২২ ফেব্রুয়ারির পর থেকে গতকাল পর্যন্ত এক দিনে করোনা শনাক্ত ৩০০-এর নিচে নামেনি; বরং তা বেড়েই চলেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার সারা দেশে করোনা শনাক্ত হয়েছে ৯১২ জন। মার্চের এ সময় সারা দেশেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়তে থাকবে। বিশিষ্ট ভাইরোলজিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মো: নজরুল ইসলাম জানান, ইউরোপ-আমেরিকায় শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও বাংলাদেশে মনে হচ্ছে গরমে বৃদ্ধি পায়। গত বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছিল। এরপর গরম ধীরে ধীরে কমতে শুরু করলে সংক্রমণও কমতে শুরু করে। মনে করা হয়েছিল ডিসেম্বর-জানুয়ারিতে প্রচণ্ড ঠাণ্ডায় করোনা বাড়বে; কিন্তু বাংলাদেশে ঘটেছে এর উল্টো। নভেম্বরে সামান্য একটু বাড়লেও ডিসেম্বর-জানুয়ারিতে কমে গেছে। এখন আবার গরম পড়ার সাথে সাথেই বাড়তে শুরু করেছে। গত বছরের পরিসংখ্যান থেকে জানা যায়, ২ জুলাই সর্বোচ্চসংখ্যক সংক্রমণ ঘটলেও সেপ্টেম্বর-অক্টোবর (এ মাসে সর্বোচ্চ দুই হাজার ৫৮২ জন শনাক্ত হয়) মাসে ধীরে ধীরে কমতে শুরু করে। এরপর নভেম্বর মাসে কিছুটা বাড়লেও (সর্বোচ্চ দুই হাজার ৫২৫ জন করোনা শনাক্ত হয়) ডিসেম্বরে কমে আসে। এরপরের ইতিহাস ক্রমান্বয়ে করোনা হ্রাস পাওয়ার। অধ্যাপক নজরুল ইসলাম শীতে কেন বাংলাদেশে করোনা সংক্রমণ কমে গেছে- এর একটা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এ জন্য গবেষণা করে সঠিকভাবে বলার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, ফ্লু'র চারটি ভাইরাস বাংলাদেশে শীতকালে খুবই সক্রিয় থাকে। শীতকালে এই ভাইরাসগুলোর কারণে মানুষের সর্দি-জ্বর, কাশি হয়ে থাকে। সর্দি-জ্বরের এই ভাইরাসগুলো মানুষের কোষে গিয়ে বসে থাকে এবং উপসর্গ প্রকাশ করে থাকে। চারটি ভাইরাস কোষে গিয়ে বসে থাকায় কোষের ভেতরে নতুন কোনো ভাইরাসের (করোনা) প্রবেশের মতো আর জায়গা খালি থাকে না অথবা এই ভাইরাসগুলো নতুন করে করোনাভাইরাস কোষে প্রবেশ করতে চাইলে বাধার সৃষ্টি করে। ফলে করোনা কোষে প্রবেশ করতে পারে না বলে মানুষকে দুর্বল করতে না পারে না। অথবা শরীরেই করোনাভাইরাসের মৃত্যু হয়, নয়তো সে অন্য দেহ থেকে বের হয়ে যায়। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঠিক কিভাবে হচ্ছে তা জানার জন্য গবেষণা প্রয়োজন। এ কাজটি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দায়িত্ব। কিন্তু নতুন এ গবেষণাটি করার জন্য তাদের পর্যাপ্ত বরাদ্দ নেই। তিনি আইডিসিআরকে এ গবেষণায় বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও খুব বেশি বাড়বে না মনে করছেন অধ্যাপক নজরুল ইসলাম বলেন। | 6 |
নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেগমগঞ্জের চৌমুহনীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে জেলার বিভিন্ন থানার পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব-১১ অভিযান চালিয়ে বিএনপির দুই নেতা-সমর্থকসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম থানার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন (৩৩), বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন নিশান (২০) একই ওয়ার্ডের মো. রনি (২০), চৌমুহনী পৌরসভার মীরওয়ারিশ গ্রামের বিএনপির সমর্থক মো. ইউসুফ (৩০), চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামান (৫০), সোনাইমুড়ী উপজেলার রবিউল হোসেন ওরফে রনি (৩২), লক্ষীপুর সদর উপজেলার সাহেদুল ইসলাম (২২) ও হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু (৪২)। পুলিশ সুপার জানান, আসামি ইমরান হোসেন নিশান, আব্দুর রহিম সুজনসহ কয়েকজন মন্দিরে লুটপাট করে ১ লাখ ৩৫ হাজার টাকা ভাগ বাটোয়ারা করে নেয়। আসামি নিশান ৮ হাজার টাকা ভাগে পায়। এর মধ্যে ৫ হাজার ৫০০ টাকা খরচ করে। বাকি ২৫০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। | 6 |
সাভারের ফুলবাড়িয়ায় সিঙ্গারের ইলেকট্রনিকসের ওয়্যারহাউজ ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সাভার, আশুলিয়া ও ট্যানারির ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। পরে দীর্ঘ সাড়ে চার ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলজোড়া এলাকায় সিঙ্গারের ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট। প্রথমে খবর পেয়ে সাভার, আশুলিয়া ও ট্যানারির ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক এক আরও ৫টি ইউনিট যোগ দেয়। কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশুলিয়া ও ট্যানারি থেকে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। | 6 |
বাংলাদেশে পীরসাহেবের কাণ্ড দেখেন। জায়গাজমি দখলের জন্য পীরসাহেব কী করেছেন দেখেন। সম্পত্তির জন্য তথাকথিত মুরিদ দিয়ে মামলা করেছেন। পীরসাহেবের কেরামতি দেখেন। আজ রোববার একরামুল আহসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা দায়ের সংক্রান্ত বিষয়ে শুনানি চলাকালে হাইকোর্ট এসব মন্তব্য করেন।শুনানির সময় আইনজীবীদের উদ্দেশে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, 'জায়গাজমির জন্য মুরিদ দিয়ে মামলা করবে, এটি কি কথা হলো? মুরিদের ঠিকানা দিয়ে মামলা করেছে। একটি মিথ্যা মামলা দিলেই তো মানুষের জীবন শেষ হয়ে যায়। সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে এতগুলো মামলা দিলেন?'আদালত আরও বলেন, একটা পীরের সিন্ডিকেট কীভাবে ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে নির্যাতন করে। নিরীহ মানুষকে কীভাবে হয়রানি করছে।৪৯টি মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে ৫৫ বছর বয়সী একরামুল আহসানের করা রিটের পরিপ্রেক্ষিতে সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের পর আজ শুনানি ছিল। ধর্ষণ, মারধর, চুরি, মানব পাচার-এমন সব অভিযোগে দেশের ১৩টি জেলায় করা ২০টি মামলার চক্করে রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসানকে ১ হাজার ৪৬৫ দিন কারাভোগ করতে হয়। এ অবস্থায় জামিনে বের হয়ে ওই সব মামলা 'মিথ্যা' উল্লেখ করে মামলা দায়েরে সম্পৃক্ত বা বাদীকে খুঁজে বের করতে তদন্তের নির্দেশনা চেয়ে গত ৭ জুন হাইকোর্টে রিট করেন ব্যবসায়ী একরামুল। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪ জুন হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।হাইকোর্ট ওই সব মামলা করা এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। তদন্তের অগ্রগতি জানিয়ে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় সিআইডির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।অন্যদিকে একরামুলের বিরুদ্ধে করা পৃথক মামলার কয়েকজন বাদী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এমাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। একরামুলের বিরুদ্ধে মামলাকারী আফজাল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ।শুনানিতে আইনজীবী ওয়াজি উল্লাহ বলেন, ২০ নম্বর বিবাদীর (আফজাল হোসেন) পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। হাইকোর্টের আদেশ ৫ সেপ্টেম্বরে স্থগিত করা হয়।আদালত বলেন, 'তাহলে কি ব্যবস্থা নেওয়া যাবে না? তদন্ত স্থগিত করলে তদন্তও করা যাবে না?' ওয়াজি উল্লাহ বলেন, 'যাবে।'এ সময় আইনজীবী এমাদুল হক বশির বলেন, '৪৯টি মামলা হলেও ২০টি মামলা নিয়ে রিট। ২০টি মামলার পাঁচজন বাদী আপিল বিভাগে পৃথক আবেদন করেন। তাঁদের মামলার ক্ষেত্র হাইকোর্টের আদেশ স্থগিত হয়েছে শুনেছি। তবে কপি পাইনি।' আদালত বলেন, 'কপি নিয়ে আসেন। এ বিষয়ে পদক্ষেপ নেন। আপিল বিভাগের আদেশ নিয়ে আসেন। এই সপ্তাহের জন্য বিষয়টি মুলতবি রাখা হলো।'উল্লেখ্য, রাজারবাগের পীর মোহাম্মদ দিল্লুর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে একরামুল আহসানের বিরোধ রয়েছে। এ কারণেই ওই পীর সিন্ডিকেটের লোকজন বিভিন্ন নামে বিভিন্ন স্থানে ৪৯টি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে সিআইডির প্রতিবেদনে বলা হয়। | 6 |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।সায়েম খান বলেন, আজ দুপুর পৌনে ১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের প্রস্তাবনা জমা দেওয়া হয়।গত মঙ্গলবার অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নেতাদের কাছে নাম চান দলীয় সভাপতি শেখ হাসিনা। নেতারা পাঁচটি করে নাম লিখে খামে ভরে দলীয় সভাপতির হাতে জমা দেন। তাঁরা শেখ হাসিনাকে প্রস্তাবিত নাম থেকে চূড়ান্ত করে তা সার্চ কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেন। সেখানেই সিদ্ধান্ত হয় শুক্রবার সার্চ কমিটির কাছে নিজেদের পছন্দের ১০ ব্যক্তির নাম সুপারিশ করবে আওয়ামী লীগ।সভায় উপস্থিত একাধিক নেতা জানান, অধিকাংশ নেতাই সিইসি হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে। তিনি বর্তমানে বিশ্ব ব্যাংকে বিকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তাঁর চাকরির মেয়াদ নভেম্বর পর্যন্ত রয়েছে। অবশ্য নতুন দায়িত্ব পেলে বিশ্ব ব্যাংকের চাকরি ফেলে আসতে কোনো বাধা নেই। তাঁকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নেতাদের পছন্দের তালিকায় আরও ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাদিক। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়াও রয়েছেন আওয়ামী লীগ নেতাদের কারও কারও তালিকায়। সাবেক আইনসচিব কাজী হাবিবুল আউয়ালও রয়েছেন তালিকায়। সাবেক দুই প্রধান বিচারপতির নামও প্রস্তাব করেছেন কয়েকজন। | 9 |
করোনা মহামারীর কারণে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে যাদেরই বয়স ৩০ বছর হবে তারাও এই সুযোগ পাবেন। এ সংক্রান্ত একটি প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবটি অনুমোদনের জন্য আজ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হতে পারে। খবর সংশ্লিষ্ট সূত্রের। জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সচিবালয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'করোনার কারণে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রয়েছে। চাকরিপ্রত্যাশী শিক্ষিত বেকারদের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা যাতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারেন- এমন একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এটি কার্যকর হলে চাকরিপ্রার্থীরা করোনাকালীন ২১ মাস বয়সের ছাড় পেতে পারেন।' বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনার কারণে চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ। করোনাকালে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ রয়েছে। ফলে শিক্ষিত বেকাররা চাকরির জন্য আবেদন করতে পারেনি, অথচ অনেকের চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে। করোনার কারণে নিয়োগের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হলে চাকরিপ্রার্থীদের ক্ষতি অনেকটা পুষিয়ে যাবে বলে আমার বিশ্বাস।' | 6 |
পাবনার চাটমোহরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত যুবকের নাম হাবিবুর রহমান হাবিব (২১)। তিনি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। রোবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। হাবিব হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলেও চাটমোহর সরকারি কলেজর বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, রোববার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে হাবিব মারা যান। আহত নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল। রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হাবিবকে কুপিয়ে হত্যা করা হয়। হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম আহমেদ বলেন, 'ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের সঙ্গে হাবিবের ঝামেলার কথা শুনেছি। তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা জানি না।' উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম বলেন, 'ঘটনার সঙ্গে ছাত্রলীগের কারো সম্পৃক্ততা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
দুই বাংলায় এখন চুটিয়ে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। সদ্যই রাজর্ষি দে-র মায়ার শ্যুটিং শেষ করেছেন, ইতিমধ্যেই টলিপাড়ায় একগুচ্ছ নতুন প্রোজেক্ট স্বাক্ষর করে ফেলেছেন সৃজিত ঘরনি। খবর হিন্দুস্তানের টাইমসের বাংলাদেশি নাটকের পরিচিত মুখ মিথিলার রুপোলি সফর শুরু হওয়ার কথা ওপার বাংলার ছবি 'অমানুষ'-এর সঙ্গে। এই ছবির পরিচালক অনন্য মামুন। কিন্তু আমচকাই মিথিলার বিরুদ্ধে বিস্ফোরক অনন্য মামুন, গোটা বিষয়টা সাংবাদিক সম্মেলন ডেকে জানানোর ইঙ্গিত সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন পরিচালক। তিনি ফেসবুকে লেখেন, কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনো দিন কাউকে নিয়ে বলিনি এবার বলব। অনন্য মামুনের এমন স্টেটাস ঘিরে শুরু হয়েছে জল্পনা। পরিচালকের সঙ্গে তালে তাল মিলিয়ে, এই ছবির সঙ্গে যুক্ত অনেকেই মিথিলার বিরুদ্ধে কথা বলতে চান। আর মামুনের অনুসারীরাই 'হোক প্রতিবাদ' হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে সেইসব স্ট্যাটাস। | 2 |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এ মুহূর্তে পরিবর্তনের সুযোগ নেই। পরিবহন শ্রমিকদের দাবির বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। আজ সকালে রাজধানীর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু ভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রসঙ্গত, সংসদে পাসকৃত 'সড়ক পরিবহন আইন-২০১৮'-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। সধর্মঘটের ফলে রাজধানীর রাস্তায় যেমন চলছে না যানবাহন, তেমনি ঢাকা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়েও যেতে পারছে না, ঢুকতেও পারছে না ঢাকায়। পরিবহন না পেয়ে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ও বয়স্কদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে। বিডি-প্রতিদিন-সালাহ উদ্দীন | 6 |
বিএনপি নয়, সরকারই বরং আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টে নির্ধারিত দিনে উপস্থাপন না করে সরকার এবং অ্যাটর্নি জেনারেল আদালত অবমাননা করেছেন। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল শুনানিতে বৃহস্পতিবার আদালতে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে চরম হট্টগোল হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে এজলাস ছেড়ে চলে যান বিচারপতিরা। ওই ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত অবমাননা করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ওই মন্তব্যে জবাবে আদালত অবমাননায় সরকারকেই দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার স্বাস্থ্যের যে অবস্থা তাতে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশনেত্রীর কিছু হলে এর দায় সরকার ও সরকারপ্রধানকে নিতে হবে। বিডি প্রতিদিন/কালাম | 6 |
টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই বোনের। বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার ভাইরাল হলে নেটিজেনরা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এর আগে ঈদের পরদিন বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের দুই যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ দুই ছেলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। জানা গেছে, উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন ও আমিনুল নামের যমজ দুই ভাই মাস্টার্স শেষ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্যারাসুট তৈল কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। এর আগে পারিবারিকভাবে ঘটকের মাধ্যমে গেলো বৃহস্পতিবার এক লাখ টাকা কাবিনে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে যমজ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন। যমজ দুই মেয়ের বাবা বেল্লাল হোসেন জানান, যমজ দুই মেয়ের জন্য যমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছে আবার ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানি চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে কঠোর লকডাউন শুরুর আগের দিন বিয়ের কাজ শেষ করা হয়েছে। যমজ দুই ছেলের পিতা আব্দুর রশীদ জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে অনেক খুশি। তিনি নবদম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। | 6 |
জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেস্ট্যাগের সদ্য অভিষিক্ত নেতারা বুধবার জানান, 'জাতীয় পর্যায়ের মহামারি পরিস্থিতি'র মেয়াদ আর বাড়ানো হবে না। এই মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাবে। তবে কোভিড-১৯ এর বিস্তার রোধে কিছু জনস্বাস্থ্য ব্যবস্থা বহাল থাকবে। জরুরি স্বাস্থ্য ঘোষণাটি সংসদের অনুমোদন ছাড়াই কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো গ্রহণে আদেশ দেবার অনুমতি দেয়। বুন্ডেস্ট্যাগ দ্বারা ২০২০ সালের মার্চ মাসে এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এবং বারবার তার মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বলছেন, যদিও কোভিড-১৯ সংক্রমণের হার বাড়ছে, তবে পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয়েছে। আর এর সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো প্রায় দুই তৃতীয়াংশ মানুষকে কোভিড-১৯ এর ভাইরাসটির বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে। সূত্র : এপি, ভয়েস অব আমেরিকা বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ংকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। অনেকেই হ্যাশট্যাগ আড়ং দিয়ে ওই ব্রান্ডের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি ইমরান হোসেন নামের এক ব্যক্তি ভিডিও বার্তায় অভিযোগ করেন, দাড়ি থাকায় তিনি চাকরি পাননি আড়ংয়ে। তার সেই ভিডিও ভাইরাল হতেই আড়ংয়ের পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেকে। সিলেটে আড়ংয়ের বিক্রয়কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় একদল বাসিন্দা। পরে আড়ং এক বিবৃতি দিয়ে ওই যুবকের সাথে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া আট মিনিটের একটি ভিডিওতে দেখা যায় এক যুবক, নিজেকে ইমরান হোসেন ইমন নামে পরিচয় দিয়ে বলছেন, তিনি আড়ংয়ে বিক্রয়কর্মীর একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, মুখে মাস্ক পরেই তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারগ্রহীতারা তার সাথে সন্তুষ্ট বলে তার মনে হয়েছিল। কিন্তু এক পর্যায়ে সাক্ষাৎকারগ্রহীতাদের চাহিদা মোতাবেক তিনি মাস্ক খোলেন এবং তার মুখভর্তি দাড়ি দেখে সাক্ষাৎকারগ্রহীতারা তাকে বলেন, তাদের নীতিমালা অনুযায়ী তারা দাড়িওয়ালা ব্যক্তিদের বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ দিতে পারেন না। তারা বললো আপনি যদি ক্লিন শেভ করতে পারেন তাহলে আপনার জবটা আমরা এখানে কনফার্ম করতে পারবো। এদিকে আড়ংয়ের পক্ষ থেকে যুবকের সাথে ঘটে যাওয়া ওই অভিজ্ঞতাকে 'দুঃখজনক' উল্লেখ করে বিবৃতি দেয়া হয়েছে।
বাংলা ও ইংরেজি - দুই ভাষায় দেয়া বিবৃতি দুটি দেয়া হয়েছে ব্র্যাক-আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নামে। বাংলা বিবৃতিতে লেখা হয়, "এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদাএবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে। আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মী বিশ্বাস ও পালনকে কখনই বিবেচনা করা হয় না। বিবৃতিটি আরও বলছে, "আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবোধগুলোর প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করবো। তবে ইংরেজি ও বাংলা ভাষার বিবৃতি দুটির মধ্যে কিছু তথ্যের ফারাক দেখা গেছে। ইংরেজি বিবৃতি বলা হয়, তারা ওই চাকুরিপ্রার্থী যুবকের সঙ্গে যোগাযোগ করে তার কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু বাংলা বিবৃতিটিতেএর কোনো উল্লেখ ছিল না। এদিকে সিলেটের বিক্ষোভকারীরা বলছেন, আড়ংয়ের বিবৃতিতে সুস্পষ্টভাবে ক্ষমা চাওয়া হয়নি তাই তারা আড়ংয়ের পণ্য বর্জনের সিদ্ধান্তে অটল থাকবেন। সূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের অংশ হিসেবে বুধবার ব্রাজিলের মডেল কন্যা নাজিলা ত্রিনদাদের সাক্ষ্য নিয়েছে রিও ডি জেনেরিও পুলিশের সাইবার অপরাধ ইউনিট। ব্রাজিলিয়ান ওই নারী মডেলের বিভিন্ন ছবি ও ম্যাসেজ কোনো অনুমোদন ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেইমার অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন কি না তদন্তকারীরা মূলত সেটাই দেখছেন। এর আগে গত মে মাসে প্যারিসের একটি হোটেলে নেইমারের বিরুদ্ধে ওই নারী মডেলের আনা ধর্ষণের পৃথক একটি অভিযোগ চলতি মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যায়। কারণ পিএসজি তারকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হন তিনি। চলতি সপ্তাহে উল্টো সাও পাওলো পুলিশ নারী মডেল ত্রিনদাদের বিরুদ্ধে জালিয়াতি, বিদ্বেষ ছড়ানো ও চাঁদাবাজির অভিযোগ এনেছে। বুধবার পুলিশ কার্যালয় থেকে বেড়িয়ে এসে ত্রিনদাদের আইনজীবী কসমি অ্যারোজো জানান, তিনি প্যারিসের অভিযোগগুলোর ব্যাপারে দেখছেন। এদিকে, ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে বলে আসছেন, তাদের মধ্যে যা কিছু হয়েছে তাতে দুজনেরই সম্মতি ছিল। | 6 |
ঝিনাইদহে ইউপি নেতা জাকির হোসেন মন্ডল ওরফে শান্তি (৪৫) হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। মামলায় মোট আসামি ছিল ১১ জন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শান্তি হোসেন (পলাতক), আ: করিম, লাভলু, আবু জাহিদ মনি, মিজানুর রহমান ওরফে টাক মিজান, মুকুল, নাসির ও ইব্রাহীম খলিল ওরফে ইদ্রিস ওরঠে ইদু (পলাতক)। এ মামলা অপর আসামি বর্তমান গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এ ছাড়া মশিয়ার রহমান ও উজ্জল হোসেন নামে ২ আসামি মামলা চলাকালীন সময়ে মারা গেছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে নিহতের শ্বশুর মো. সিরাজুল ইসলাম মালিতা বাদি হয়ে ঝিনাইদহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। | 6 |
দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী আববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে আরও বলা হয়, সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। | 6 |
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আজ মঙ্গলবার সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১৯ জন। তাঁদের কেউ কেউ বলেছেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সংলাপে বিশিষ্টজনেরা জাতীয় নির্বাচনে সবার ঐকমত্য ছাড়া ইভিএম ব্যবহার না করা, ভোটারদের বাধাহীনভাবে ভোটদানের অধিকার নিশ্চিত করা, ভোটের আগে-পরে ভোটারদের বিশেষ করে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আনার পরামর্শ দিয়েছেন। বিশিষ্টজনদের কেউ কেউ বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধান ও আইনে ইসিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা তারা কতখানি প্রয়োগ করতে পারবে, সেটি অনেকাংশে নির্ভর করে নির্বাচনকালীন সরকারের ওপর। নির্বাচনকালীন সরকার এমন হতে হবে, যাদের ভোটের ফলাফল নিয়ে কোনো আগ্রহ থাকবে না। বিশিষ্টজনদের কেউ কেউ বলেন, নির্বাচন কমিশনকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কমিশন যদি মনে করে, নির্বাচনকালীন সরকার প্রশ্নে আইন ও সংবিধান সংশোধন প্রয়োজন, তাহলে তারা সরকারকে প্রস্তাব দেবে। আর যদি মনে করে, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, তাহলে নির্বাচন কমিশনকে পদত্যাগের মানসিকতা রাখতে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ সংলাপে বক্তব্য দেন। সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, তাঁরা বিশিষ্টজনদের প্রস্তাব ও পরামর্শ শুনেছেন। এসব পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব নেওয়ার পর অংশীজনদের সঙ্গে সংলাপ করাটা ইসির একধরনের রেওয়াজ। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে। সেদিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে এসেছিলেন মাত্র ১৩ জন। শিক্ষাবিদদের পর আজ বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ করল ইসি। | 6 |
রাজধানীর বনানীতে আগুন লাগা বহুতল ভবন এফ আর টাওয়ারের নিজস্ব কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং) সিদ্দিক মো. জুলফিকার আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ভবনটির সামনে ওই অগ্নিকাণ্ডের উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া এই ফায়ার সার্ভিস কর্মকর্তা সংবাদিকদের একথা জানান। দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসে। এতে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। জুলফিকার আহমেদ বলেন, '২২ তলা এই বিল্ডিংয়ের অগ্নি নির্বাপণের জন্য নিজস্ব ব্যবস্থা ছিল না। ভবনের যতদিন নিজস্ব সক্ষমতা না থাকবে ততদিন এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে। এফ আর টাওয়ারের আগুন নিয়ে তিনি বলেন, আগুন ৯৫ ভাগ নিয়ন্ত্রণে এসেছে। ভেতরে তাপমাত্রা অনেক বেশি থাকায় কিছু জায়গায় আগুন জ্বলছে। আমাদের ইউনিটগুলো পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, 'আমাদের রেসকিউ টিম সার্চ করার জন্য প্রতিটি তলায় যাচ্ছে। ভেতরে কেউ হতাহত থাকলে তাদের উদ্ধার করা যাবে। এ পর্যন্ত ৬৮ জন আহত পেয়েছি। উদ্ধার কাজ শেষে হতাহতের সঠিক সংখ্যা বলা যাবে।' তিনি জানান, মৃতদেহ হাসপাতালে শনাক্ত করা হয়েছে। এই সংখ্যা বাড়তে পারে। ভবনে পূর্ণাঙ্গ তল্লাশির জন্য ফায়ার সার্ভিসের উদ্ধার দল প্রবেশ করেছে। জুলফিকার আহমেদ জানান, পাঁচ থেকে সাত তলা আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার নয়-দশতলা থেকে শুরু করে উপরে দিকে তলাগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাবে না। তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে, তা এখনি নিশ্চিতভাবে বলা যাবে না। তবে ধারণা করা যাচ্ছে, এ ধরনের ভবনে সাধারণত বৈদ্যুতিক গলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ভবন তৈরির সময় বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়। যে কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আমাদের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা আগুন লাগার কারণ, করণীয় সম্পর্কে সুপারিশ করব। এ ধরনের অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে। আর ছাড় দেয়া যাবে না। তিনি আরও জানান, উদ্ধারে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্ট সহ অনেক স্বেচ্ছাসেবক কাজ করেছে। | 6 |
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ২৪৮ জনে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬০৮ জন।আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন কোভিড রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন কোভিড রোগী সেরে উঠেছেন।এছাড়া আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৪৭৮টি সক্রিয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৮ টি নমুনা সংগৃহীত হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮ টি। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৮৩। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৫। আর শুরু থেকে বর্তমান পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। তবে মে মাসের মাঝামাঝি থেকে হার বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।সংক্রমণ শনাক্ত ৬ লাখ পেরিয়ে যায় গত ১ এপ্রিল। পরদিন ৬ হাজার ৮৩০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয় যা এক দিনে সর্বোচ্চ।চলতি বছরের ৩১ মার্চ করোনায় মৃত্যু ৯ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনে ৬৪ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা এক দিনে সর্বোচ্চ।আগস্টের পর মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু নভেম্বরের শুরুতে বাড়তে থাকে রোগী শনাক্তের হার ও মৃতের সংখ্যা। সবশেষ ডিসেম্বরে সংক্রমণের হার কমলেও এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী। | 6 |
বাণিজ্য মেলার তৃতীয় দিনে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও যাতায়াতে ভোগান্তি নিয়ে অভিযোগ করেছেন অনেকে। রাস্তার খানাখন্দ আর ধুলায় নাস্তানাবুদ হচ্ছেন ক্রেতা-দর্শনার্থীরা। বাড়তি সুবিধা দিতে মেলার আয়োজক কর্তৃপক্ষ ভেন্যু পরিবর্তন করে রাজধানীর শেরেবাংলা নগরে থেকে পূর্বাচলে স্থানান্তর করলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য তা সুখকর হয়নি।রাজধানীর বাইরে আয়োজন হওয়ায় যাতায়াতে ভোগান্তির পাশাপাশি ব্যয়ও বেড়েছে। কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মেলাপ্রাঙ্গণে যেতেই সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। আর বিআরটিসি বাসের ভাড়া ৩০ টাকা হলেও সেগুলো সময়মতো ছাড়ে না। এক বাস থেকে পরের বাস ছাড়তে সময় লাগে ৩০-৪০ মিনিট। আর সিএনজি অটোরিকশায় জনপ্রতি ভাড়া নিচ্ছে ১০০ টাকা।রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ পথে রাস্তার উন্নয়নকাজ এখনো চলমান। আন্ডারপাসের কাজ চলমান থাকায় পাঁচটি স্থানে এক লেন রাস্তা চালু রাখা হয়েছে। ওই স্থানগুলোয় নিয়মিত যানজট হচ্ছে। অন্যদিকে প্রায় পুরো রাস্তায় ধুলাবালির জন্য তাকানোই কঠিন।মোটরসাইকেল নিয়ে রাজধানীর বনশ্রী থেকে মেলাপ্রাঙ্গণে এসেছেন জামিউল মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাস্তা প্রায় পুরোটাই ভাঙা। তার ওপর বাড়তি ময়লা এবং ধুলা। শরীরে ধুলার স্তর জমে গেছে। সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। রাস্তা ঠিক থাকলে কুড়িল থেকে মেলায় পৌঁছতে আধা ঘণ্টা লাগার কথা।লালবাগ থেকে আসা দর্শনার্থী অনিতা রানী বলেন, 'এত দূরে জানলে আসতাম না। বিআরটিসির গাড়িতে এসেছি। প্রায় দুই ঘণ্টা লেগেছে। এখানে খরচ এবং ভোগান্তি দুটোই বেশি।'মানিকনগরের জারিফ বলেন, 'আমি মেলায় যেতে ভাড়া বাবদ খরচ করেছি ৪০০ টাকা। বিআরটিসি বাস দেরিতে ছাড়বে জেনে সিএনজি অটোরিকশায় মেলায় যাই। আর মেলার কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। রাস্তার অবস্থা এতটাই খারাপ, যা বর্ণনা করার মতো নয়।' | 6 |
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে হিরন আলী (৪২) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নেলসন স্ট্রিটে নিজ বাড়ির সামনে হিরনের মাথায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার লন্ডনের রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হিরন সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন (উজান-মসলা) গ্রামের মৃত ইরফান আলী ও হারুনা বিবি দম্পতির বড় ছেলে। লন্ডনেই তার জন্ম। সেখানেই একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। মঙ্গলবার রাতে স্থানীয় একটি ফাস্টফুডে খাবার কিনতে যান হিরন। খাবার নিয়ে ফিরে এসে বাসায় ঢোকার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু'দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার হিরনের মৃত্যু হয়। তবে কে বা কারা কী কারণে হিরনকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। লন্ডনে অবস্থানরত বিশ্বনাথের সুরিরখালের বাসিন্দা ও হিরনের শ্যালক কাওসার আহমদ জানান, স্ত্রী রোহেনা, ১৫ বছরের মেয়ে জাহিনা ও ৮ বছরের ছেলে তানজিমকে নিয়ে নেলসন স্ট্রিটের একটি বাড়িতে বসবাস করতেন তার দুলাভাই। | 6 |
গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে মিলল সাত লাখ পিস ইয়াবা।
ইয়াবা পাচারের দায়ে ওই নৌযান থেকে গ্রেফতার করা হয়েছে মিয়ানমারের চার নাগরিকসহ সাতজনকে।
মঙ্গলবার দুপুরে সমুদ্রে এ অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা বলে জানায় র্যাব।
গ্রেফতাররা হলেন, মিয়ানমারের নাগরিক মো. নবী হোসেন, মো. ইসাক, মো. শরিফ হোসেন এবং নুরুল আমিন। একই সময় গ্রেফতার করা হয় মো. ফারুক, ফারুক ও মো. সামছুলকে।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ সমকালকে বলেন, 'পাচারকারীরা টেকনাফ থেকে গভীর সমুদ্র দিয়ে বরিশাল, বরগুনা এবং পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের গভীর সমুদ্রে এমভি রিফা নামে মাছ ধরার ট্রলারটি পৌঁছলে ধাওয়া করে আটক করা হয়। ট্রলারের পাটাতনের নিচে পাওয়া যায় এসব ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা।'
তিনি আরও বলেন, 'মিয়ানমার এবং দেশিয় বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান নিয়ে আসছে।'
| 6 |
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করায় প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। সোমবার সকালে তালা লাগানোর পর বিক্ষোভ করে তারা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী বঙ্গবন্ধু হল ও শহীদ মোখতার এলাহী হলের বৈদ্যুতিক কাজের জন্য দুজন ইলেকট্রিশয়ানকে দায়িত্ব দেওয়া সংক্রান্ত দুটি চিঠি দেন। ওই চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধুর নাম বিকৃত করা হয় এবং একইভাবে রংপুরের খ্যাতিমান মুক্তিযোদ্ধা শহীদ মোখতার এলাহীর নামও বিকৃত করা হয়। বিষয়টি উল্লেখ করে ক্যাম্পাস ছাত্রলীগ নির্বাহী প্রকৌশলীকে পুনরায় চিঠি দেয়ার দাবি জানান। এরপরও তিন দফায় ওই চিঠিতে বঙ্গবন্ধুর নাম বিকৃত করে লিখেন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী । এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১১ টায় ছাত্রলীগ নেতারা প্রশাসনিক ভবনের দুটি গেটে তালা লাগিয়ে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে তারা প্রকৌশলীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ ব্যাপারে শহীদ মোখতার এলাহী হলের ছাত্রলীগ সভাপতি হাসান আলী বলেন, পরপর তিনবার জাতির জনকের নাম বিকৃত করবে আর আমরা তা মেনে নেবো তা হতে পারে না। এর মাধ্যমে তিনি বঙ্গবন্ধুকে অবজ্ঞা করেছেন। তাই তাকে শাস্তি দিতে হবে। অভিযুক্ত ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী ঢাকায় অফিসিয়াল কাজে আছেন। তাকে কয়েকবার ফোন করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহিম কবীর জানান, আমি জরুরি কাজে ঢাকায় আছি। বিষয়টি শুনেছি। ক্যাম্পাসে ফিরে ব্যবস্থা নিবো। | 6 |
রাজশাহীতে ট্রেনের টিকিট চোখের পলকেই শেষ হয়ে যাওয়ার বিষয়টি কয়েক দিন ধরেই আলোচনায়। অভিযোগ উঠেছে, রাজশাহী স্টেশন ঘিরে থাকা কালোবাজারি চক্রের অপতৎপরতায় সাধারণ যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে টিকিট। আর এই চক্রে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মমিনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।টানা কয়েক দিন অনুসন্ধান চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এই চক্রের পেছনে সহযোগী হিসেবে কাজ করছেন মমিন ছাড়াও বেশ কয়েকজন বুকিং সহকারী। সম্প্রতি এই চক্রকে ধরতে বিভিন্ন মহল থেকে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষসহ প্রশাসনকে তাগাদা দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে সন্দেহভাজন কয়েকজন বুকিং সহকারী গা-বাঁচাতে ছুটি নিয়েছেন। ছুটিতে গেছেন প্রধান বুকিং সহকারীও।অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী রেল স্টেশনের কাউন্টারের দায়িত্বে আছেন ২৬ জন বুকিং সহকারী। এদের মধ্যে প্রধান বুকিং সহকারী আবদুল মমিনসহ পাঁচজন এখন ছুটিতে। মমিন এই স্টেশনে বহু বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে অনিয়মের অভিযোগে তাঁকে রাজশাহী স্টেশনের বাইরে বদলি করা হলেও ৬ মাসের ব্যবধানে আবারও রাজশাহী স্টেশনে ফিরে আসেন। তিনি তাঁর দুজন সহযোগী (বুকিং সহকারী) নিয়ে টিকিট কালোবাজারি নেটওয়ার্ক গুছিয়ে রেখেছেন বলে নিশ্চিত করেছে একটি সূত্র।ছুটিতে যাওয়ার আগে পর্যন্ত মমিনকে স্টেশনের ৬ নম্বর কাউন্টারে থাকতে দেখা গেছে। এই কাউন্টারে টিকিট নিতে যাওয়া অনেককেই মমিনের কাছে গিয়ে 'অমুক ভাই' পাঠিয়েছেন বলতে দেখা গেছে। আর সঙ্গে সঙ্গেই মমিন বের করে দিয়েছেন টিকিট। তবে একই সময় লাইনে দাঁড়ানো অন্যদের টিকিট নেই বলে ফিরিয়ে দিতে দেখা গেছে। মমিন সারা দিন স্টেশনে না এলেও রোজ রাত ৮টা থেকে এই কাউন্টারে থাকেন।অভিযোগ প্রসঙ্গে কথা বলতে স্টেশনে গেলে জানা যায়, প্রধান বুকিং সহকারী আবদুল মমিন ছুটিতে গেছেন। সাক্ষাৎ না পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরিচয় জানিয়ে এসএমএস দেওয়ার পরও ফোন ধরেননি; ম্যাসেজের উত্তরও দেননি। তাই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ট্রেনের ধারণ ক্ষমতার চাইতে অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াতের নির্দেশনা দেয় রেল কর্তৃপক্ষ। টিকিট নিয়ে সংকট বহুদিনের হলেও রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর তা প্রকট আকার ধারণ করে। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে টিকিট কালোবাজারি চক্র। ট্রেনের টিকিট যাত্রার ৫ দিন আগে অনলাইনে ও স্টেশন কাউন্টারে বিক্রি করা হয়। নির্ধারিত মোট আসনের ৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করা হচ্ছে। তবে টিকিট বিক্রি শুরুর কিছু সময়ের মধ্যেই তা ফুরিয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকামুখী চারটি ট্রেনের ক্ষেত্রে টিকিট সংকট প্রকট আকার ধারণ করেছে। অনলাইনে টিকিট নিতে যাত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রয়োজন পড়ে। আর কালোবাজারি চক্র নানাভাবে অন্যদের জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করে অনলাইন থেকে টিকিট নামিয়ে নিচ্ছে। আর ট্রেনে টিকিট যাচাইয়ের ব্যবস্থা থাকলেও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাইয়ের ব্যবস্থা না থাকায় সেই সুযোগকে কাজে লাগাচ্ছে এই চক্র।রাজশাহী রেলওয়ে স্টেশন ঘিরে সক্রিয় স্থানীয় কয়েকজন টিকিট কালোবাজারির সঙ্গে কথা হলে তাঁরা জানান, টিকিট কালোবাজারির সঙ্গে রাজশাহী নগরীর কয়েকটি কম্পিউটারের দোকান, বিমানের টিকিট বিক্রির দোকানসহ শিরোইল, মঠপুকুর, শিরোইল কলোনি ও দড়িখরবোনা এলাকার কয়েকজন যুবক জড়িত। তাঁরা অন্যের জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করে অনলাইনে টিকিট সংগ্রহের পাশাপাশি রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারীসহ আরও কয়েকজনের সহযোগিতায় খুব সহজেই চাহিদামত টিকিট পেয়ে যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-রাজশাহী রুটে ৪টি ট্রেন নিয়মিত চলাচল করছে। এই ট্রেনগুলোতে শোভন চেয়ারের ভাড়া ৩৪০ থেকে ৩৭৫ টাকা, স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৬৫৬ থেকে ৭২৫ টাকা। তবে কাউন্টার থেকে বুকিং সহকারীর মাধ্যমে দালালদের হাতে পৌঁছে তা হয়ে যায় যথাক্রমে ৪২০ থেকে ৪৫০ টাকা এবং ৮০০ থেকে ৮৫০ টাকা। ৭৮২ থেকে ৮৬৫ টাকার কেবিনের ভাড়া হয়ে যায় ১ হাজার টাকা। বিশেষ দিন বা ঢাকায় সরকারি চাকরির পরীক্ষার তারিখ থাকলে কালোবাজারে এই টিকিটের দাম আরও বৃদ্ধি পায়।সম্প্রতি রাজশাহী স্টেশনে টিকিট সংকট নিয়ে স্থানীয়দের অসন্তোষ সামনে আসায় কালোবাজারি রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উদ্যোগী হয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম), নগর পুলিশের কমিশনার ও র্যাব-৫ এর পরিচালক বরাবর লিখিত আবেদন দিয়েছেন। পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার রেলের টিকিট কালোবাজারি রোধে তৎপরতাও শুরু করেছেন। তিনি নিজেও ঢুঁ মারছেন স্টেশনে। এ অবস্থায় ছুটিতে চলে গেছেন সন্দেহভাজন বুকিং সহকারীরা।পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মতো নির্ধারিত আসনের চাইতে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। টিকিট কালোবাজারি রোধে রেল কর্তৃপক্ষ তৎপর রয়েছে। এই কাজে রেলের কেউ জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পশ্চিম রেলের এই শীর্ষ কর্তা। | 6 |
ময়মনসিংহ জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলছে চিকিৎসক ও নার্স সংকট। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে চালু হলেও নেই ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিনও।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। কাগজে-কলমে চিকিৎসক কর্মরত থাকলেও সবাই উপস্থিত থাকেন না। এ ছাড়া রোগ নির্ণয়ের ভালো কোনো ব্যবস্থা না থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বাড়তি খরচ করে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা।স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন ভবন ২০১৪ সালের ১ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে। এরপর সাত বছর অতিবাহিত হলেও জনবল সংকটে ভবনের কার্যক্রম এখনো চালু হয়নি। এতে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি।ধোবাউড়া সদর গ্রামের এক রোগীর স্বজন কুদ্রত আলী বলেন, 'স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের পরিবেশ নোংরা। নিয়মিত পরিষ্কার করা হয় না। চিকিৎসকেরা ওষুধ লিখে দিলে তা বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো ওষুধ দেওয়া হয় না।'সেবা নিতে আসা অনেক রোগীর অভিযোগ, চিকিৎসকেরা সরকারি সেবার চেয়ে প্রাইভেট চিকিৎসায় বেশি মনোযোগী। পাশের ক্লিনিকগুলোতে টাকার বিনিময়ে রোগী দেখেন তাঁরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসকেরা।এদিকে হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকেই নেই প্রসূতি নারী সার্জন। এতে গর্ভবতী দরিদ্র রোগীরা বিপাকে পড়ছেন। সিজার সেবা না থাকায় প্রাইভেট ক্লিনিকে ঝুঁকি নিয়ে অতিরিক্ত ফি দিয়ে সিজার করাতে হচ্ছে। কখনো ময়মনসিংহে নিয়ে গিয়ে অধিক অর্থ ব্যয় করতে হয়। অনেককে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগী ও তাঁদের স্বজনদের বেশি সমস্যা পোহাতে হচ্ছে বিশুদ্ধ পানির জন্য। প্রায়ই ময়লাযুক্ত পানি খেতে হয় তাঁদের। খাবার পানির একটি টিউবওয়েল থাকলেও তা অকেজো হয়ে আছে দীর্ঘদিন।এ ছাড়া দায়িত্বরত দুই থেকে তিনজন চিকিৎসক মহামারি করোনা পরিস্থিতিতেও সামাজিক দূরত্ব ছাড়াই চিকিৎসকের কক্ষের সামনে ভিড় করে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন।মহিলা ওয়ার্ডের রোগী বিলকিস আক্তার বলেন, 'ওয়ার্ডে ময়লা ও দুর্গন্ধযুক্ত চাদর ব্যবহার করতে হয় আমাদের।' নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক রোগী চিকিৎসার জন্য টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক কর্মচারী বলেন, 'অনেক চিকিৎসক মাঝেমধ্যে সপ্তাহে দু-একবার আসেন। এসে হাজিরা খাতায় একদিনে সব স্বাক্ষর দিয়েই চলে যান।'অপরদিকে উপজেলার সাত ইউনিয়নের মাঝে ছয় ইউনিয়নে দায়িত্বে থাকা ছয়জন চিকিৎসা কর্মকর্তার অনেকে মাসে একবারও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যান না বলে অভিযোগ রয়েছে। ফলে এসব উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন বলেন, 'এক্স-রে মেশিন চালু করা হয়েছে। পানির সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।' তবে পর্যাপ্ত জনবলের অন্যান্য সেবা ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। | 6 |
বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া। বুধবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দেয়। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সোফিয়া গ্লোব। বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া ও আলোচনার ভিত্তিতে কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আজ শনিবার (০৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। উল্লেখ্য, ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন টেলি সামাদ। এটি তার সিনেমায় ব্যবহৃত নাম। আসল নাম আবদুস সামাদ পরিবর্তন করে সিনেমায় এসে টেলি সামাদ নামে পরিচিত হন এ অভিনেতা। ১৯৭৩ সালে নজরুল ইসলাম পরিচালিত 'কার বৌ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন সামাদ। এটি তার প্রথম সিনেমা হলেও 'পায়ে চলার পথ' সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। চার দশকের অভিনয় ক্যারিয়ারে ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি গানেও তার দক্ষতার প্রমাণ রেখেছেন। গান গেয়েছেন ৫০টির বেশি সিনেমায় । এছাড়া 'মনা পাগলা' নামের একটি সিনেমায় সঙ্গীত পরিচালনাও করেছেন। টেলি সামাদ পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সর্বশেষ ২০১৫ সালে অনিমেষ আইচের পরিচালনায় তার অভিনীত 'জিরো ডিগ্রী' সিনেমাটি মুক্তি পায়। | 6 |
সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব বর্জন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ঘোষণা অনুসারে এ উৎসব বর্জন করা হয়েছে।পরিষদ সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ বৃহস্পতিবার। বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত।বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, আমাদের ভেতরে যে ব্যথা সে কারণে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব হচ্ছে না। এই সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল।সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করা হয়। একই ভাবে শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হয়। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা নিজ নিজ মন্দিরে নীরবতা পালন করে।তবে, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, রমনা কালী মন্দির এবং বাসাবো মন্দিরসহ বেশ কিছু মন্দিরে স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে কালীপূজা হচ্ছে। | 6 |
দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কর্মমুখী ১২টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স। বৃহস্পতিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। উপাচার্য ড. মশিউর রহমান বলেন, যুগের চাহিদার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্লান প্রণয়ন করছে। এরই অংশ হিসেবে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২টি কর্মমুখী পিজিডি কোর্স চালু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশে-বিদেশে নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারবে। পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনায় ব্লেন্ডের এডুকেশন সিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, পিএসসির সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাববীর আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ একাডেমিক কাউন্সিলের ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 1 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুমাইয়া মারা গেছেন। সুমাইয়ার পরিবারের দাবি, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যা করেছেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। স্বামী ও শ্বশুরবাড়ির কাছে সুমাইয়া একটি স্বাধীন সত্তা হওয়ার অপরাধে অপরাধী ছিলেন, যে সত্তা স্বপ্ন দেখত স্বাবলম্বী হয়ে বাঁচার। সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির মানুষজন সুমাইয়ার লেখাপড়া ও চাকরির ইচ্ছা মেনে নিতে পারছিলেন না। ছয় মাস আগেও তাঁকে একবার ঘরে আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়েছে, বারবার পড়াশোনার পথে বাধা সৃষ্টি করা হয়েছে। এত প্রতিবন্ধকতার মধ্যেও বাবার সহযোগিতা আর নিজের ইচ্ছায় এগিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে একদিন হার মানেন নিয়তির কাছে। প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ সুমাইয়াকে অন্যের ইচ্ছার কাছে পরাজিত হতে হয়। জীবনের রথ হঠাৎ থেমে যায় সুমাইয়ার। তবে সুমাইয়ার মতো অপরাধে অপরাধী নারীর সংখ্যা কিন্তু কম নয় আমাদের সমাজে। কত শত সুমাইয়ার স্বপ্ন ঝরে পড়ে অকালে। ঝরে পড়া স্বপ্ন নিয়ে অতৃপ্ত অনেক সুমাইয়াই তাঁদের পার্থিব জীবন শেষ করেন। আমরা কয়জন তাঁদের কথা মনে রাখি! স্বপ্নপূরণের যাত্রায় সব কুল বজায় রাখতে পারেন, এমন সৌভাগ্যময় নারীর সংখ্যা খুবই কম। আর যেসব আত্মপ্রত্যয়ী নারী স্বপ্নপূরণের যাত্রায় অনমনীয় অবস্থান নেন, পরিবার আর সমাজের চোখে তঁারা বেশির ভাগই অপরাধী, স্বার্থপর। সুমাইয়ার মৃত্যুসংবাদটি প্রচারিত হয়েছিল বাংলাদেশের অনেক সংবাদমাধ্যমে। সংবাদের লিংকে থাকা পাঠকের মন্তব্যগুলো আমি গভীর মনোযোগসহকারে পড়েছি। সেই মন্তব্যগুলো সত্যিকার অর্থে প্রতিফলন ঘটায় নারীর ক্ষমতায়নের প্রতি সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি। অনেকেই আপত্তিকর ভাষায় আঙুল তুলেছেন সুমাইয়ার দিকেই। কারণ, বিয়ের পর তিনি তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সিদ্ধান্তকে মেনে নেননি। বাবার মৃত্যুর পর সুমাইয়ার লড়াইটা ছিল একান্তই তাঁর একার। তিনি কাউকেই পাশে পাননি। সুমাইয়া সে লড়াইয়ে হেরে গেছেন। একা একা যুদ্ধে জেতা যে বড় কঠিন কাজ! প্রগতিশীল হিসেবে পরিচিত অনেককেই বলতে শুনি, 'কেউ কখনো কাউকে ক্ষমতায়িত করতে পারে না; যতক্ষণ না সে নিজেই নিজেকে ক্ষমতায়িত করে।' প্রশ্ন হলো, বাবার মৃত্যুর পর সুমাইয়া তো আত্মক্ষমতায়নের পথেই হাঁটছিলেন। তবে কেন থমকে গেল তঁার জীবনের পথচলা! আর শুধু সুমাইয়ার কথা বলছি কেন; স্বপ্নপূরণের ব্যর্থতা নিয়ে জীবন পার করা কিংবা অন্যের ইচ্ছার বলি হয়ে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়া নারীর সংখ্যা তো নিতান্ত কম নয় আমাদের চারপাশে। আমরা চাই, দ্রুত সুমাইয়ার মৃত্যুর তদন্ত হোক এবং অপরাধীর বিচার নিশ্চিত করা হোক। কিন্তু মনে রাখা প্রয়োজন, শুধু অন্যায়কারীর সাজা নিশ্চিত করলেই এ ধরনের চলমান অপরাধের প্রতিকার হবে না। বরং সমস্যার সমাধানে প্রয়োজন সমস্যার মূলে কাজ করা। এ ধরনের ঘটনায় কিন্তু শুধু সুমাইয়াদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে না; বরং এ ধরনের অত্যাচারী হওয়ার প্রবণতা অপরাধীদের জীবনকেও দুর্বিষহ করে তোলে। সুমাইয়ার স্বামী পেশায় একজন প্রকৌশলী। উচ্চশিক্ষায় শিক্ষিতরা কেন অপরাধপ্রবণ হয়ে উঠছেন, তা-ও তলিয়ে দেখতে হবে। এই যে শুরুতে পাঠকের মন্তব্যের কথা বললাম, সেই মন্তব্যগুলো কিন্তু সমাজের উল্লেখযোগ্যসংখ্যক একটি শ্রেণির বিশ্বাস থেকে উৎসারিত। সেই সমাজ যুগে যুগে পুরুষকে শিখিয়েছে পৌরুষ-সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারণা, কিছু মিথ। যেমন প্রকৃত পুরুষ হতে হলে তাকে হতে হবে নিয়ন্ত্রণকারী, সমস্যা সমাধানের নায়ক। তাকে হতে হবে নির্ভীক, তেজস্বী, ক্ষমতাশালী, ঝুঁকি গ্রহণে সক্ষম এ রকম কত-কী! পুরুষ জেনেছে আবেগের বাহুল্য প্রকাশ তার জন্য অবমাননাকর। পুরুষ বোঝে না, প্রকৃত পুরুষ হওয়ার তথাকথিত এই মানদণ্ড বজায় রাখতে তাদেরও অনেকের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এ মানদণ্ড অর্জনের প্রক্রিয়ায় দিনে দিনে তাদের কারও কারও মধ্যে বেড়ে ওঠে আবেগ-অনুভূতিবর্জিত চরম অত্যাচারী এক সত্তা। এই সত্তা সব সময় নিজেকে উচ্চ আসনে দেখতে ভালোবাসে। নিজের অধিকার ধরে রাখার প্রয়াসে প্রয়োজনে খুনি হিসেবে আত্মপ্রকাশ করতে কুণ্ঠাবোধ করে না তারা। তাই এখন সময় এসেছে অত্যাচারীর দিকে বেশি মনোনিবেশ করার। সামাজিক যে কাঠামোগুলো এবং সংস্কারগুলো একজন মানুষকে অত্যাচারী হতে শেখায়, তার মূলে কাজ করা প্রয়োজন। অপরাধীর মনস্তাত্ত্বিক পরিবর্তনে চাই সমন্বিত কার্যক্রম। মনে রাখতে হবে, পুরুষেরাও কিন্তু পুরুষতান্ত্রিক সংস্কৃতির শিকার। এর ফল শুধু নারী নয়, পুরুষের জন্যও ভয়াবহ। এ ব্যবস্থায় পুরুষেরাও নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়; যা তারা অনেক ক্ষেত্রে তলিয়েও দেখে না। পুরুষতান্ত্রিক এই চর্চা একজন পুরুষের জন্য যে কতখানি ঝুঁকিপূর্ণ, তা বোঝানোর ক্ষেত্রে এত দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমরা। একটি পরিবারের যাবতীয় অর্থনৈতিক দায়ভার একজন পুরুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা বোঝাতে পারিনি যে সুমাইয়াদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও ক্ষমতায়ন তার স্বামীর জীবনও সহজ সাবলীল করে তুলতে পারে। নারী-পুরুষের যুগল শক্তি তাদের করে তুলতে পারে অধিকতর আত্মবিশ্বাসী। পরিবারে পুরুষ এবং নারীর ভারসাম্যপূর্ণ অবস্থান সুখী দাম্পত্যজীবনের অন্যতম মূলমন্ত্র। লকডাউনের মধ্যে চাকরি হারানো অনেক পুরুষকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন রকম স্ট্যাটাস দিতে দেখেছি। স্ট্যাটাসে তাঁরা তাঁদের নতুন উপলব্ধির কথা বলেছেন। আয়-উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া অনেক পুরুষ স্বীকার করেছেন নারীর অর্থনৈতিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তার কথা! কারণ, এমন অনেক পরিবার আছে যেখানে হয়তো পুরুষটির উপার্জন বন্ধ আছে, কিন্তু নারীটির উপার্জন অব্যাহত আছে। নিজেদের স্বার্থেই পুরুষের জন্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সমর্থন করা জরুরি। নারীর পরিবর্তিত সামাজিক অবস্থানকে মেনে নেওয়া এখন সময়ের দাবি। এ পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে না নিতে পারলে পিছিয়ে পড়তে হবে। তাই নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ না হয়ে বরং আজকের নারীর সঙ্গে মানিয়ে চলার যোগ্যতা অর্জন করা নারী ও পুরুষ উভয়ের জন্যই মঙ্গলজনক। | 8 |
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের তিনদিন পর বিলকিস আক্তার (৩২) নামে এক নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। বিলকিস কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী। তিনি শহরের হাসপাতাল মোড় এলাকায় ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ধারণা, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি তারা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা থানায় জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে খবর পেয়ে স্বামী রবিউল হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। ওসি আরও জানান, কেউ যাতে ওই নারীকে শনাক্ত করতে না পারে সেজন্য দুর্বৃত্তরা বিলকিসের মুখ ঝলসে দেওয়ার চেষ্টা করে। ওই নারীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে কি-না পুলিশ বিষয়টি সম্বন্ধে এখনও নিশ্চিত হতে পারেনি। তাকে কীভাবে হত্যা করা হয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিলকিসের স্বামী রবিউল ইসলাম জানান, গত শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের ডিউটি শেষ করে বাড়িতে ফিরে আসে সে। হঠাৎ মোবাইলে একটি ফোন আসার পর বিকেল ৫টার দিকে কাউকে কিছু না জানিয়ে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। | 6 |
ঠাকুরগাঁওয়ের অন্তর ইসলাম (১৮) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। শনিবার ভোর রাতে বিশেষ টেকনোলজি ব্যবহার করে তাদের আটক করা হয় বলে জানানপুলিশ সুপার ফারহাত আহমেদ। আটককৃতরা হলেন গোয়ালপাড়া এলাকার ভূমি অফিসে কর্মরত রফিক, নিহত অন্তরের খালা লুৎফা ও অন্তরের বন্ধু শাহীন। এরই জের ধরে রফিক বৃহস্পতিবার ৫০ হাজার টাকা দেনা করে অন্তরকে দেওয়ার জন্য রাজি হয়। কিন্তু টাকা প্রদানের আগেই অন্তরকে হত্যার জন্য তার বন্ধু শাহীনের সঙ্গে পরিকল্পনা করে। রফিক অন্তরকে টাকা প্রদানের জন্য মুঠোফোনে কল দেয় রাতেই। পরে শাহীন অন্তরকে ডেকে মুন্সিপাড়ার একটি লিচু বাগানে নিয়ে যায়। অন্তর রফিকের কথা মত লিচু বাগানে দেখা করলে প্রথমে ধারণকৃত ভিডিও ও মেমোরি কার্ড নিয়ে ৫০ হাজার প্রদান করেন। ওই টাকা পেয়ে অন্তর চলে যেতে চাইলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রফিক ও শাহীন তাকে পথরোধ করে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়ে অন্তর। মৃত্যুর নিশ্চিত হলে অভিযুক্ত রফিক ও শাহীন ওই ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লিচু বাগান থেকে যুবক অন্তরের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ফারহাত আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টিম কাজ শুরু করে। অবশেষে পুলিশের বিশেষ টেকনোলজি ব্যবহার করে হত্যাকাণ্ডের মূল রহস্য ও অভিযুক্ত ৩ জনকে রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, গতকাল সন্ধায় একটি গলাকাটা লাশ পাওয়ার পরে পুলিশ সুপারের নির্দেশে আমি, এএসপি সার্কেল হাসিব ও সদর থানার ওসিকে নিয়ে একটি টিম করা হয়। সেই টিম বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই খুনের রহস্য উদ্ঘাটন করি। পুলিশ সুপার ফারহাত আহমেদ হত্যাকাণ্ডের জড়িতদের আটকের স্বীকার করে বলেন, হত্যার মূল রহস্য পুলিশ তাৎক্ষণিক উদঘাটন করতে পেরে দক্ষতা পরিচয় দিয়েছেন। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন বলে তিনি উল্লেখ্য করেন। প্রসঙ্গত, কিছুদিন আগে নরসিংদীর শিবপুরে চাচি বিউটি বেগমের পরকীয়া দেখে ফেলায় পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দিযে কিশোরী আজিজা বেগমকে (১২) হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়। বিডি-প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৭/মাহবুব | 6 |
করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, করোনা ভাইরাস পুরো বিশ্বব্যাপী উদ্ভূত একটি বিশেষ পরিস্থিতি। এটি বৈশ্বিক সংকট। এ দুঃসময়ে যে যার অবস্থান থেকে কাজ করতে পারেন। কেউ যদি মনে করেন, করোনা ভাইরাসের কারণে তার কিছু দায়বদ্ধতা আছে, তবে তিনি কিছু করতে পারেন। সব কিছুতেই রাজনীতি খোঁজার সময় এখন নয়। এখন আমাদের সবার একটাই উদ্দেশ্য- দেশের মানুষকে বাঁচাতে হবে। সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে। গতকাল বুধবার টেলিফোনে ভোরের কাগজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ঘরবন্দি মানুষের কাছে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। চাল, ডাল, আলু, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছেন। তবে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা ত্রাণসামগ্রী নিয়ে প্রচার করার কিছু নেই বলে মন্তব্য করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ত্রাণ বিতরণ নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ একজন জনপ্রতিনিধি হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং কর্তব্য। এটাই স্বাভাবিক। এটা নিয়ে ঘটা করে বলার কিছু নেই। আমি বলতেও চাই না। বিশ্ব ব্যাপী এই ভয়ংকর সময়ে আমি আমার সাধ্যমতো এলাকার মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি। এতে কোনো কৃতিত্ব দেখছি না। করোনা সংকটে সরকারি দল আওয়ামী লীগের ভ,মিকা যথেষ্ট কি না? এমন প্রশ্নের জবাবে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলীয় প্রধান এবং সরকারপ্রধান শেখ হাসিনা সবসময় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন। সরকারপ্রধান হিসেবে করোনা সংকটেও দরিদ্রদের জন্য উদ্যোগ নিয়েছেন। শ্রমজীবী ও 'দিন আনি দিন খাই' মানুষের পাশে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ সরকার দরিদ্রদের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। হানিফ বলেন, করোনা সংকট মোকাবিলার জন্য মানুষের শুধু একটাই দায়িত্ব- ঘরে থাকা। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের এবং নিজের পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখা। সরকার ইতোমধ্যেই সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং এই ছুটি আবার বাড়িয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় দিনরাত নিরলস কাজ করছেন। করোনা পরিস্থিতিতে সারাদেশ কার্যত লকডাউন হলেও অনেক ক্ষেত্রে লকডাউন ভেঙে বাইরে বের হচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশও উপেক্ষিত হচ্ছে কোথাও কোথাও। এক্ষেত্রে সরকারের করণীয় কী? এমন প্রশ্নের উত্তরের মাহবুব-উল-আলম হানিফ বলেন, সরকারের পক্ষ থেকে বারবার মানুষকে সচেতনতার কথা বলা হচ্ছে। ঘরে থাকার কথা বলা হচ্ছে। কিন্তু অনেকেই সরকারের এই নির্দেশ মানছেন আবার অনেকেই এই নির্দেশ মানছেন না। যারা মানছেন না, তারা কি অসচেতনতার কারণে মানছেন না নাকি ইচ্ছে করেই মানছেন না- এটি আমার বোধগম্য নয়। তবে এত অনুরোধ, এত প্রচার-প্রচারণার পরেও যারা সচেতন হচ্ছেন না, ঘরে থাকছেন না, অকারণে ঘরের বাইরে বের হচ্ছেন- তাদের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হয়ে সচেতনতা মানতে এবং জনগণকে ঘরে থাকতে বাধ্য করতে হবে। করোনা ঠেকাতে জনগণের ঘরে থাকার আর কোনো বিকল্প নেই। | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে পুুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। মামলা নং- ৩৪। পুলিশের দায়ের করা মামলায় ৮ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী শাহবাগ থানার উপ-পরিদর্শক (আইও) রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/হিমেল | 1 |
কুড়িগ্রামে আমার জন্ম আমি আপনাদের সন্তান। তাই তো উলিপুরের মানুষ ভোট দিয়েছিলো বলে জেল থেকে মুক্তি পেয়েছিলাম। এবারের উপ নির্বাচন ও আগামী একাদশ নির্বাচনে আমার প্রার্থীকে ভোট দিলে জাতীয় পাটি ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ ও বিএনপিকে মানুষ চায় না। আমার শাষন আমলে কোনো দুর্নীতি ছিল না। দেশ এখন মাদক ও দুর্নীতিতে ভরে গেছে। রোববার উলিপুর ষ্টেডিয়াম মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব বলেন। কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্যের মৃত্যুতে এ আসনটি শুন্য হয়। ফলে আসন্ন উপ- নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মো. আতিয়ার রহমান মুন্সি। আরো বক্তব্য রাখেন পার্টির মহা সচিব এবি এম রল্ফম্নহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রি মোঃ মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় হুইফ তাজুল ইসলাম চৌধুরী, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু ও রংপুর সিটি মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান,বিএম আবুল হোসেন ও ইঞ্জিনিয়ার রতন। এরশাদ তার বক্তব্যে উপ- নির্বাচনে লাঙ্গল মার্কার দলীয় প্রার্থী সনিক গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আক্কাছ আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। তিনি সকাল ১১ টায় হেলিকপ্টারে উলিপুরে আসেন। | 9 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। এ নিয়ে গণমাধ্যমের খবরগুলোকে বেশিরভাগই ভিত্তিহীন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে এ বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে, আজকে একটি ইংরেজি পত্রিকা দিন তারিখসহ দিয়ে দিয়েছে। আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি এটা বেজলেস। অনুষ্ঠানে হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি শ্রেণি সুপরিকল্পিতভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এরা শাসকগোষ্ঠীর 'ইচ্ছামতো সমাজ' নির্মাণে সহায়তা করছে। তিনি বলেন, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টকশোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে। সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব আরো বলেন, দেশে অরাজকতা চলছে, কোনো জবাবদিহিতা নেই। নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার,শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
ফিটনেসে বরবারই তিনি টলিউডে এক নম্বরে। আজও সেই ধারা অব্যাহত। বয়স বেড়েছে অভিনেতার কিন্তু বয়স যে শুধুমাত্র একটা নম্বর তা বারবার প্রমাণ করেছেন টোটা রায়চৌধুরী। শনিবার আবারও একবার তার ফিটনেসের প্রমাণ দিলেন পর্দার রোহিত সেন। তার ফিটনেসেই ফিদা নেটদুনিয়া। খবর জি নিউজের। শনিবার শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিকিং প্র্যাকটিস করছেন টোটা। শূন্যে লাফিয়ে নিজের উচ্চতার থেকে উঁচু লক্ষ্যে কিক করছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'স্টিল কিকিং হাই'। হ্যাশট্যাগে লিখেছেন অ্যাকশন হিরো। টোটার এ হেন অ্যাকশনে মজেছে নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন,'এখনও কত ফিট'। কেউ লিখেছেন ফাটাফাটি, কেউ বলছেন দাদা দারুণ। কেউ আবার টোটাকে রকস্টার বলে সম্বোধন করেছেন। কোনও কোনও নেটিজেন আবার মজা করে লিখেছেন, 'ওহ মাই গড রোহিত সেন এখানে এইসব করছে আর ওনার স্ত্রী গুলি চালানো শিখছে।' বেশ অনেকদিন ধরেই শ্রীময়ী ধারাবাহিকে দেখা যাচ্ছে না টোটা রায়চৌধুরীকে। ধারাবাহিকের গল্প অনুযায়ী কিডন্যাপ হয়েছেন তিনি। রোহিত সেনের অনুপস্থিতি প্রভাবও ফেলেছে টিআরপিতে। টোটার পোস্টের নীচে নেটিজেনদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে তাকে মিস করছে তার ফ্যানেরা। অনেকেই কমেন্ট সেকশনে তাঁকে শীঘ্রই শ্রীময়ী ধারাবাহিকে ফেরার আর্জি জানিয়েছে। | 2 |
যুক্তরাষ্ট্রের বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'দ্য লাস্ট মার্সেনারি' ছবিতে বাংলাদেশি পণ্য নিয়ে আপত্তিকর সংলাপ ব্যবহার করায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকেই একে বাংলাদেশি পণ্যবিরোধী প্রচারণা বলে মন্তব্য করেছেন। ছবির একটি দৃশ্যে দেখা যায়, একজন অভিনেতা বলছেন, 'এটা বুলেটপ্রুফ জ্যাকেট।' জবাবে অন্যজন বলেন, 'এটা মেড ইন ফ্রান্স। তবে এটি যদি বাংলাদেশ থেকে আসে, তাহলে আমি শেষ হয়ে যাব।'এমন সংলাপের বিষয়টি নজরে এলে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে বসবাসকারী অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন। বিস্ময় আর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে নেটফ্লিক্সকে চিঠি পাঠিয়েছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারকেও অনুলিপি পাঠিয়েছেন।চিঠিতে ওই ছবি থেকে সংলাপটি সরিয়ে নেওয়ার জন্য নেটফ্লিক্সের কাছে দাবি জানিয়েছেন ফারুক হাসান। তিনি বলেন, 'এই সংলাপ শুধু বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ক্ষুণ্ণ করেনি; বরং বিশ্বব্যাপী লাখ লাখ ভোক্তাকে অসম্মান করেছে। "মেড ইন বাংলাদেশ" পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রপ্তানি হয়। ছবির ওই সংলাপ বাংলাদেশের ৪০ লাখ পোশাকশ্রমিকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, মান ও সময়মতো উৎপাদনের দক্ষতাকে অবমূল্যায়ন করেছে। তাই বিজিএমইএ বাংলাদেশের পোশাকশিল্পের সব মালিক ও শ্রমিকের পক্ষ থেকে, লাস্ট মার্সেনারি ছবির ওই সংলাপের তীব্র প্রতিবাদ করছে।' | 2 |
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন না। *জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। *ইংরেজি মাধ্যম: 'ও' লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে গ্রেড, তিনটিতে গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা 'ও' লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে গ্রেড, তিনটিতে গ্রেড ও একটিতে গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড ও একটিতে গ্রেড পেয়ে উত্তীর্ণ। *সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের এইচএসসি বা 'এ' লেভেল পরীক্ষার্থী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কিন্তু তাঁদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫/ 'ও' লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে গ্রেড, তিনটিতে গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে বিএমএ যোগ দেওয়ার পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে। পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি। বয়স: এ বছরের ১ জানুয়ারিতে ১৭-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। জাতীয়তা: বাংলাদেশি বৈবাহিক অবস্থা: অবিবাহিত আগ্রহীরা ://.../ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২২ মে ২০২১ | 1 |
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন, অসহায় ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ফুলপুরস্থ বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের মাঝে ঈদের দিন বিকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোরবানির এসব মাংস উপহার হিসেবে বিতরণ করা হয়। বিডি প্রতিদিন/এমআই | 6 |
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৪৮ জন প্রাণ হারিয়েছেন। নতুন শনাক্ত হয়েছেন ২১১ জন। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। রবিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। ২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনায় মৃত্যুহীন দিন পার করে দেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশ মৃত্যুশূন্য দিন পার করে। | 4 |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মশাল মিছিলটি জেলা শহরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজ্জাকির রাব্বি ও সদস্যসচিব নিশাত খন্দকার। পরে দলের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীরা, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। না হলে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।এর কিছুক্ষণ পরই ছাত্রদলের মশাল মিছিলটির প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। এতে সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি স্বপন হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস খন্দকার ও কুষ্টিয়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ পাভেল অন্তুর নেতৃত্বে দেন। হঠাৎ করে পাল্টা-পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং আতঙ্ক দেখা দেয়।এ বিষয়ে মোজ্জাকির রাব্বি বলেন, 'আমরা আমাদের নেত্রীর মুুুক্তির দাবিতে মিছিল ও সমাবেশকরেছি। পরে আমাদের দেখাদেখি ছাত্রলীগের পক্ষথেকে আরেকটি মিছিল বের করা হয়।'এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, 'শুক্রবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে মশাল মিছিলের পর ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি প্রতিবাদ মিছিল করা হয়েছে বলে শুনেছি। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত ছিল।' | 6 |
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।নিহতেরা হলেন-ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা ও ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাইলটরা হেলিকপ্টারটি অবতরণ করার চেষ্টা করার সময় তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই পাইলটই মারা যান। হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। একটি টুইট বার্তায় তিনি বলেন, রায়পুর বিমানবন্দরে রাষ্ট্রীয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একটি দুঃখজনক খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায়, আমাদের উভয় পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গেছেন। এই শোকের সময়ে ঈশ্বর তাঁর পরিবারের সদস্যদের শক্তি এবং বিদেহী আত্মার শান্তি দান করুন। | 3 |
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরতার নিন্দা করায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সংস্থাটির বিরুদ্ধে 'নোংরা রাজনৈতিক পক্ষপাতের' অভিযোগ এনে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কথা জানান। নিকি হ্যালি বলেন, কপট ও স্বার্থপরায়ণ সংস্থাটি মানবাধিকারকে প্রহসনে পরিণত করেছে। মাইক পম্পেও জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদকে মানবাধিকারের দুর্বল রক্ষক হিসেবে বর্ণনা করেছেন। গত বছরই জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছিলেন, জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ ধারাবাহিকভাবে চরম ইসরাইলবিরোধী ভূমিকা পালন করছে। সংস্থাটির সদস্যপদের বিষয়টি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। পক্ষপাত করলে বা ইসরাইলবিরোধী ভূমিকা না বদলালে নিজেদের প্রত্যাহারের হুঁশিয়ারি দেন তিনি। কূটনৈতিক ও মানবাধিকারকর্মীরা জানায়, যুক্তরাষ্ট্রের দেয়া সংস্কার প্রস্তাব যথাযথ অনুসরণ না করাও ওয়াশিংটনের পরিষদ ত্যাগের সিদ্ধান্তকে ত্বরান্বিত করছে। অধিকারকর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তা সমুন্নত রাখার তৎপরতা ব্যাহত হতে পারে। জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর মুখপাত্রের মাধ্যমে বিবৃতিতে বলেছেন, জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের থাকার বিষয়টি অধিকতর শ্রেয়। জাতিসঙ্ঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত 'হতাশাব্যঞ্জক', তবে খবরটি বিস্ময়কর নয়। জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে যেতে যুক্তরাষ্ট্রের গৃহীত সিদ্ধান্তের প্রশংসা করেছে ইসরাইল। ২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ গঠিত হয়। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ভূমি দখলের বিষয়টি আলোচ্যসূচিতে রেখে আসছে মানবাধিকার পরিষদ। এ কারণে তৎকালীন প্রেসিডেন্ট বুশ প্রশাসন পরিষদের সঙ্গে সম্পর্ক রাখেনি। ২০০৯ সালে ওমাবা সরকার পরিষদে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে। | 3 |
বগুড়ার গাবতলীতে ধারের ২০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে আব্দুস সালাম (১৯) নামের আরেক বন্ধু খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামে খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামাণিকের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুস সালাম ও তার বন্ধু জীবন একসাথে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। বেশ কিছুদিন আগে সালাম বন্ধু জীবনকে ২০০ টাকা ধার দেয়। জীবন টাকা ফেরত দেয় না এবং সালামের সঙ্গে দেখাও করে না। এমনকি মোবাইল ফোনও বন্ধ করে রাখে। শুক্রবার রাতে বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে সালাম পাওনা টাকা চায়। টাকা না দিলে তার মোবাইল ফোন কেড়ে নিতে চায় সালাম। জীবন টাকা দেওয়ার কথা বলে সালামকে ফাঁকা স্থানে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে। সালামের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে জীবন দৌঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, 'ছুরিকাহত অবস্থায় সালাম জীবনের নাম উল্লেখ করে বিস্তারিত ঘটনা পরিবারের কাছে জানিয়েছে। জীবনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।' | 6 |
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। যা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা হওয়া উচিত না। বিষয়টি নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেখানে সিলেটবাসীর উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করেন, সিলেটের আরও উন্নয়ন হবে। রেলওয়েতেও অভূতপূর্ব উন্নয়ন হবে। নতুন নতুন কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে, আওয়ামী লীগ থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর আবেদনে কোনো দেশের নাম উল্লেখ নেই। আজ বৃহস্পতিবার সচিবালয় থেকে এ সংক্রান্ত নথিপত্র আইনমন্ত্রীর বাসায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। সচিব বলেন, 'ওনারা (বিএনপি) কোনোকিছু উল্লেখ করেননি। শুধু চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা বলেছেন। আর কিছু বলেননি।' এই পর্যায়ে পরবর্তী প্রক্রিয়া কী হবে জানতে চাইলে আইন সচিব বলেন, 'আমরা মতামত দিলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি (সংক্ষিপ্ত) আকারে প্রধানমন্ত্রীর কাছে যাবে।' এর আগে আজ দুপুরে আইনমন্ত্রী গনমাধ্যমকে জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনসংক্রান্ত ফাইলটি গতকাল বুধবার রাত ১১টায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে এসেছে। এখন যথাযথ প্রক্রিয়া শেষ করে সেটি তার (মন্ত্রী) কাছে আসবে। তারপর সেটি দেখে এ বিষয়ে মতামত দেবেন। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
কলকাতায় স্বনামধন্য চলচ্চিত্র পরিচালকদের একজন সৃজিত মুখার্জী। তার পরিচালিত সবগুলো ছবিই আলোচিত হয়েছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। সৃজিতের সাথে টলিউডের অনেক নায়িকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে অবশেষে বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলার সঙ্গেই চার হাত এক হচ্ছে তার। আজ শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে। ২০১০ সালে সৃজিতের প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তার 'জাতিস্মর' ছবিটি চারটি পুরস্কার জিতে নেয়। 'চতুষ্কোণ' সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন।
সৃজিতের পরিচালিত রাজকাহিনি চলচ্চিত্রটি হিন্দিতে বেগম জান শিরোনামে পুনঃনির্মিত হয়েছে।
সৃজিত প্রথমে প্রেসিডেন্সি কলেজ এবং পরে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশুনা করেছেন। তার বাবা সমরেশ মুখোপাধ্যায় একজন স্থাপত্যবিদ্যার অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি ছিলেন একাধারে কবি, শিক্ষক, চিত্রশিল্পী। তার মা এনাটমি বিভাগের একজন শিক্ষক।
সৃজিত মুখোপাধ্যায় অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করার সময় দিল্লিতে ইংরেজি সার্কিট থিয়েটারের সাথে বেশ ভালোভাবে যুক্ত হন। তার কয়েকটি চলচ্চিত্র হলো 'বাইশে শ্রাবণ', 'হেমলক সোসাইটি', 'মিশর রহস্য, 'জাতিস্মর', 'চতুষ্কোণ', 'নির্বাক' ইত্যাদি। | 2 |
নিজের ৩৫ বছরের মেয়েকে বন্ধুদের হাতে তুলে দিল বাবা। এরপর নিজেই সেই বন্ধুদের সঙ্গে মিলে মেয়েকে ধর্ষণ করল বাবা! সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে এমন অমানবিক ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমে খবর, গত ১৫ এপ্রিল বাবার সঙ্গে একটি মেলায় গিয়েছিলেন নির্যাতিতা ওই নারী। সেখানে ধর্ষক বাবার সঙ্গে দেখা হয় তার বন্ধু মান সিংয়ের। মেয়েকে সঙ্গে নিয়ে তারা আর এক বন্ধু মিরাজের বাড়িতে যান। আর সেখানে তিনজনে মিলে ওই নারীকে ধর্ষণ করেন তারা। মিরাজের বাড়িতেই ১৮ ঘণ্টা বন্দী ছিলেন ওই নারী। পরে সুযোগ বুঝে পালিয়ে বাড়িতে ফিরে মা-কে সব খুলে বলেন। থানায় অভিযোগ জানানোর পর মঙ্গলবার মিরাজকে গ্রেফতার করে পুলিশ। সীতাপুরের পুলিশ সুপারিন্ডেন্ট সুরেশরাও কুলকার্নি জানিয়েছেন, ১৬ বছর আগে বিয়ে হয়েছিল নির্যাতিতার। কিন্তু স্বামীর সঙ্গে বিবাদের কারণে বিয়ের দু'বছরের মধ্যেই বাড়িতে ফিরে আসেন তিনি। তারপর থেকেই তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করত তার বাবা। এটা নিয়ে শালিস বৈঠক পর্যন্তও হয়েছে। জানা গেছে, ২০১৭ সালের নভেম্বর মাসে আচমকাই নিজের গ্রাম থেকে উধাও হয় যায় ওই ব্যক্তি। সেই সময়ও তার বিরুদ্ধে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। সূত্র: এবিপি আনন্দ ও আজকাল | 3 |
মেনোপজ নারীর জীবনের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে নারীদের এটি হয়ে থাকে।একজন নারী সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করেন, যেগুলো তাঁর জরায়ুতে সংরক্ষিত থাকে। জরায়ু নারীদের শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন তৈরি করে, যা প্রতি মাসের মাসিক এবং ওভাল্যুশনকে নিয়ন্ত্রণ করে। যখন জরায়ু থেকে ডিম্বাণু নিঃসরণ ও মাসিক বন্ধ হয়ে যায়, তখনই মেনোপজ হয়। সাধারণত হট ফ্ল্যাশ, চুল পড়া, মুড সুইং, জয়েন্ট পেইন, ওজন বৃদ্ধি, অনিদ্রা ইত্যাদিকে মেনোপজের লক্ষণ হিসেবে ধরা হয়। এসব উপসর্গসহ এই সময়ের বিভিন্ন শারীরিক অসুবিধা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কিছু ব্যায়াম করলে উপকার পাওয়া যায়।মেনোপজের সময় নিয়মিত ব্যায়াম করা জরুরি, বিশেষ করে অ্যারোবিকস। নিয়মিত ব্যায়ামের ফলে অতিরিক্ত মেদ কমিয়ে আদর্শ ওজন ধরে রাখা সম্ভব। তা ছাড়া স্ট্রেংথ ট্রেনিং, অর্থাৎ শক্তি বৃদ্ধির ব্যায়াম করলে মাংসপেশি শুকিয়ে যাওয়া ও অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হয়। ব্যায়ামের ফলে মাংসপেশি শক্তিশালী হয় ও হজমক্ষমতা বাড়ে।সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম করতে হবে। প্রতিদিন ২০ থেকে ২৫ মিনিট ব্যায়াম যথেষ্ট। যেমন হাঁটা, জগিং, সাইক্লিং, সাঁতার কাটা, ইনডোর সাইকেল বা ট্রেডমিল অথবা জুম্বাও হতে পারে ভালো ব্যায়াম।যোগযোগ ও স্ট্রেচিং ভীষণ কার্যকর ব্যায়াম। যাঁরা নতুন শুরু করবেন, তাঁরা শুরুতে ১০ মিনিট করতে পারেন। ধীরে ধীরে সময় ও ব্যায়ামের পরিমাণ বাড়াতে হবে।শক্তি বাড়ানোর ব্যায়ামস্কোয়াটিং বা হাঁটু ভাঁজ করে ওঠাবসা, বাইসেপস কার্ল, ওজন তোলা, সাইকেল চালানো এবং ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যায়াম করা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, এক পায়ে দাঁড়ানো, উঁচু-নিচু জায়গায় দৌড়ানো-এ রকম ব্যায়ামের কথা।ওয়াটার অ্যারোবিকসএ সময় পানির মধ্যে ব্যায়াম করতে পারলে উপকার পাওয়া সম্ভব। কারণ পানি একধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, যা মাংসপেশির সহনশীলতা ও ভারসাম্য রক্ষা করে। তাই পানিতে বিভিন্ন ভঙ্গিতে সাঁতার কাটা, হাঁটা, সাইকেল চালানোর মতো কসরত করতে পারেন প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট। কারও যদি শারীরিক সমস্যা হয়, তাহলে যেকোনো ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।লেখক: ফিজিওথেরাপি কনসালট্যান্ট, পিটিআরসি ফিজিওথেরাপি সেন্টার | 4 |
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, এর আগে গৌতম চক্রবর্তী রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গৌতম চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।মৃত্যুর খবর পেয়ে এভার কেয়ার হাসপাতালে গৌতম চক্রবর্তীর মরদেহ দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। | 6 |
দীর্ঘ ২৫ বছর পর শনিবার (১৮ জুন) সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আনিচুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সম্মেলনের উদ্বোধক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, প্রধান বক্তা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। | 6 |
ইসরাইলি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন এড়াতে ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করেছেন জায়নবাদবিরোধী এক ইসরাইলি ইহুদি তরুণ। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানায়। এর আগে গত বছরের ডিসেম্বরে ২১ বছর বয়সী এই তরুণের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেন ব্রিটিশ আদালত। বর্তমানে তার আবেদনের আপিল শুনানি আদালতে চলছে। আদালতের নির্দেশনা অনুসারে প্রতিবেদনে নাম প্রকাশ না করা এই তরুণ জানান, ইসরাইলি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন করতে না চাওয়ার কারণে ২০১৫ সালে মাত্র ১৭ বছর বয়সে তাকে গ্রেফতার করা হয়। আনাদোলু এজেন্সির কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাকে গ্রেফতার করে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়। আমাকে হ্যান্ডকাপ পরিয়ে মেঝেতে ফেলে রাখা হয় এবং পরে হ্যান্ডকাফ ধরে মেঝের ওপর টানা হেঁচড়া করা হয়। আমাকে গালিগালাজ করা হয়, থুথু ছিটানো হয় এবং লাঠি দিয়ে পেটানো হয়। এটি খুবই অবমাননাকর ও বেদনাদায়ক অভিজ্ঞতা ছিলো।' ব্রিটেনে আশ্রয়ের আবেদন করা ইহুদি তরুণ রাব্বি তথা ইহুদি ধর্ম বিশেষজ্ঞ হওয়ার জন্য অধ্যায়ন করছেন। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, 'জায়নবাদ ইহুদি ধর্মের জন্য অপমান। ইহুদি ধর্মগ্রন্থ অনুসারে, খোদা পবিত্র ভূমিতে গণহারে ইহুদিদের একত্রিত হতে নিষেধ করেছেন আমাদের পাপের শাস্তি হিসেবে। আর এই শাস্তি একমাত্র মেসিয়ার আগমনের মাধ্যমেই রহিত হতে পারে।' তিনি বলেন, হলোকাস্টের আগেই এটিই বিশ্বজুড়ে সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের মতামত ছিলো। ইহুদি তরুণ বলেন, জায়নবাদ একটি রাজনৈতিক প্রকল্প যেটি ইহুদি জাতি ও ইহুদিদের কষ্টকে পুঁজি করে নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বলেন, 'এই প্রক্রিয়ায় এটি আদিবাসী ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জোর করে উচ্ছেদ করে এবং তাদের ভূমি কেড়ে নেয়। জায়নবাদীরা চুরি ও গণহত্যার মাধ্যমে জায়নবাদী রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে যা শ্রেণীগতভাবে আরবদের বিরুদ্ধে বৈষম্যমূলক। তারা জঘন্য পন্থায় খোদার বিরুদ্ধে বিদ্রোহ করছে।' কেন তিনি ইসরাইলি সামরিক বাহিনীতে যোগ দিতে অস্বীকার করছেন জিজ্ঞেস করা হলে ইহুদি তরুণ বলেন, 'আমি যা কিছু সমর্থন করি, এটি সবকিছুর বিরুদ্ধে। আমি জায়নবাদ ও ইসরাইল রাষ্ট্রের বৈধতার বিরোধিতা করি এবং এই কারণে আমি এই রাষ্ট্রকে রক্ষায় অংশ নিতে পারি না। একইসাথে ইসরাইল রাষ্ট্র জাতিগত বিদ্বেষ চর্চা করে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিয়মিত যুদ্ধাপরাধের সাথে যুক্ত। আমি কখনোই এমন অনৈতিক সেনাবাহিনীতে কাজ করতে পারি না যারা এই ধরনের নিপীড়ণের সাথে দৈনন্দিন ভিত্তিতে জড়িত।' এদিকে ব্রিটেনে আশ্রয়ের আবেদন করা ইসরাইলি তরুণের আইনজীবী ফাহাদ আনসারি জানান, তার মক্কেলকে যদি ইসরাইলে ফেরত পাঠানো হয়, সেখানে তিনি নির্যাতনের শিকার হবেন এবং তার বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ হতে পারে। আনসারি বলেন, ইসরাইলি কারাগারে তাকে পেটানো হয় ও মানসিকভাবে অত্যাচার করা হয়। কারাগার থেকে মুক্তির পর তিনি দেশ ছেড়ে পালান এবং ব্রিটেনে আশ্রয়ের জন্য আসেন। তিনি বলেন, তার মক্কেল আশঙ্কা করছেন ইসরাইলি সামরিক বাহিনীর পলাতক সৈন্য হিসেবে তাকে ফেরৎ পাঠানো হতে পারে। ব্রিটিশ আদালত তাকে ফেরৎ পাঠানোর নির্দেশ দিলে ইসরাইলে যাওয়ার পর এই তরুণের ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। সূত্র : আনাদোলু এজেন্সি | 3 |
কাজাখস্তানের প্রধান শহর আলমাতিতে ডজনেরও বেশি সরকারবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়, দাবি তাদের। পুলিশের এক মুখপাত্র বলেন, বিক্ষোভকারীরা শহরের একটি পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য দ্বিগুণ বৃদ্ধি করা হলে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত এবং ৩৫৩ জন আহত হয়েছেন। এদিকে কাজাক প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এই বিক্ষোভ থামিয়ে 'স্থিতিশীল' পরিস্থিতি ফিরিয়ে আনতে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সাহায্য চেয়েছিল। পরে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক বাহিনী শহরটিতে মোতায়েন করা হচ্ছে। বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, রাশিয়া ও কাজাখস্তান সিএসটিওর সদস্য দেশ। এদিকে দেশটিতে শান্তি রক্ষার্থে রাশিয়ান প্যারাট্রুপারস পাঠানো হচ্ছে বলে সিএসটিও নিশ্চিত করেছে। আগে পৌঁছানো দলকে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়। আর রাশিয়ান সংবাদমাধ্যমে প্রচার করা ফুটেজে দেখা যায়, সামরিক বিমানে সেনারা উঠছেন। | 3 |
যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর গানম্যান করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে গেছেন মো. জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ কারণে সংক্রমণ এড়াতে প্রতিমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছেন। আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি আরো বলেন, গানম্যান রেজাউল করীমের অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি। লকডাউনে শ্রমজীবী কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ ক্রাইসিসের শুরু থেকেই ব্যক্তিগতভাবে প্রায় লক্ষাধিক অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। হিজড়া সপ্রদায় থেকে শুরু করে সেলুন কর্মচারী, ফুটপাথ, রেলওয়ে স্টেশনের অসহায় ছিন্নমূল মানুষ, প্রতিবন্ধীসহ দলমত নির্বিশেষে সবাই জন্যই সহযোগিতার হাত প্রসারিত করেছেন | 12 |
কাপ্তাইয়ের ওয়াগ্গার দোলন্যা মুখ তালুকদার পাড়ায় বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ করা হয়। এসময় ধর্ষণের অভিযোগে অমল তালুকদার (২২) নামে একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।আটককৃত অমল তালুকদার একই এলাকার শান্তি তালুকদারের ছেলে। ধর্ষণের শিকার শিশুটি ওয়াগ্গা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।শিশুটির পরিবার সদস্যরা জানান, গত রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে অভিযুক্ত অমল তালুকদার শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রবিবার এই ঘটনা ঘটার পর শিশুটির বাবা গতকাল সোমবার রাত ৮টায় কাপ্তাই থানায় এসে অমল তালুকদার এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযুক্ত আসামীর বাড়ীতে অভিযান চালায়। পরে আসামীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার জানান, মেয়েটার পরিবারের সদস্যরা এই বিষয়ে আমাকে জানিয়েছেন এবং আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার (৬ এপ্রিল) রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়। | 6 |
করোনার সংক্রমণ একটু কমতে না কমতেই ঢাকা শহর ফিরেছে তার অতিচেনা রূপে। তাতেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর পৌঁছালাম বনানীতে জিঙ্গোর সদর দপ্তরে। ভেতরে ঢুকতেই একটি বড়সড় রুম। কাজ করছেন অনেকে। বেশির ভাগ টেবিলে পুরোনো মুঠোফোন। রাস্তায় দেরির কারণে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাঈম আহমেদ বেরিয়েছেন অন্য কাজ সারতে। এ ফাঁকে সহ-উদ্যোক্তা হাসান ইসলাম পুরো অফিস ঘুরে দেখানোর পাশাপাশি তাঁদের গড়ে তোলা প্রতিষ্ঠান জিঙ্গোর পথচলার গল্প শোনান। হাসান ইসলাম বলেন, 'আমাদের ব্যবসাটা পুরোনো মোবাইল ফোনের। আমাদের একদল কর্মী দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন সংগ্রহ করেন। পরে সেগুলো আমরা আবার বিক্রি করি। এটাই আমাদের ব্যবসা। পুরোনো ফোন কেনাবেচার জন্য দেশজুড়ে আছে আমাদের নিজস্ব কর্মী।' হাসান আরও বলেন, যেকোনো বড় বিপণিবিতানে গেলেই দেখা যায়, মুঠোফোনের জন্য আলাদা জোন বা ফ্লোর রয়েছে। দেশে প্রায় ১২ কোটি মানুষ এখন মুঠোফোন ব্যবহার করে। কাজেই প্রতি মুহূর্তে কেউ না কেউ নতুন ফোন কেনে। আবার অনেকে নিয়মিত বিরতিতে ফোনের মডেল বদলায়। আবার বিপণিবিতানগুলোতে অনেক দোকানে পুরোনো ফোন বিক্রি হয়। এটি বিচ্ছিন্নভাবে চলছে দেশের সর্বত্র। বিপণিবিতানে পুরোনো ফোন বেচাকেনার আলাদা দোকান দেখে নতুন ব্যবসার পরিকল্পনা মাথাচাড়া দেয় নাঈম আহমেদের। শুধু ভাবলে তো ব্যবসা হবে না, নেমে পড়লেন পরিকল্পনা বাস্তবায়নে। ২০১৩ সালে উচ্চবিদ্যালয়ে পড়ার সময় নাঈম আহমেদ ব্যবসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে হাম্পটিডাম্পটি নামে একটা পেজ খোলেন। এরপর খুঁজে খুঁজে বের করলেন কারা পুরোনো ফোন বিক্রি করেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করলেন। একটা ছোট নেটওয়ার্ক গড়ে তুললেন। ফেসবুক পেজের মাধ্যমে পুরোনো ফোন সংগ্রহ করে তা আবার বিক্রি করতে শুরু করলেন। কিন্তু ব্যবসা করতে গেলে দরকার হয় পুঁজি। পুঁজির সন্ধান করতে গিয়ে পেয়ে গেলেন একজন বিনিয়োগকারী। ফেসবুকে অনেকে হাম্পটিডাম্পটির জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাতেই আনুষ্ঠানিকভাবে একটা ইলেকট্রনিক রি-কমার্স (-) গঠনের সিদ্ধান্ত নেন নাঈম। সব ঠিক আছে, কিন্তু দুশ্চিন্তা চোরাই ফোন নিয়ে। পুরোনো ফোন কিনতে গিয়ে সেটি যে চোরাই না, তা কীভাবে নিশ্চিত হওয়া যাবে? এবার উদ্যোক্তারা যোগাযোগ করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। তাদের নির্দেশনা মেনেই কেনা শুরু করলেন পুরোনো ফোন। জিঙ্গোর কর্মীরা তাঁদের কাছ থেকেই পুরোনো ফোন কেনেন, যাঁরা ওই ফোন কেনার রসিদ দেখাতে পারেন, ফোনের বাক্স আছে, বিক্রির সময় জাতীয় পরিচয়পত্র দিতে পারেন এবং নিজের আঙুলের ছাপ দেন। জটিল প্রক্রিয়াটি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করেন জিঙ্গোর কর্মীরা। অ্যাপের মাধ্যমে ফোনের বিভিন্ন ফিচার যাচাই-বাছাইয়ের পর ফোনটির দরদাম ঠিক করা হয়। যিনি ফোনটি বিক্রি করেন, তাঁকে টাকা দেওয়া হয় ব্যাংক হিসাব বা মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে। সরাসরি টাকা লেনদেন করা হয় না। আর বিক্রেতা যদি নতুন ফোন কিনতে চান, সে ক্ষেত্রে জিঙ্গোর পক্ষ থেকে পুরোনো ফোনের দাম দোকানদারের ব্যাংক হিসাব বা এমএফএস হিসাবে পাঠানো হয়। পুরোনো ফোন কেনার জন্য সারা দেশে জিঙ্গোর প্রায় ৪০০ সংগ্রহকারী বা কালেক্টর রয়েছেন। কীভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তা দেখান হাসান ইসলাম। অ্যাপের মাধ্যমে ফোনের ত্রুটি শনাক্ত করার পর দরদাম ঠিক করা হয়। সংগ্রহকারীরা চুক্তি অনুযায়ী তাঁদের পাওনা পেয়ে যান। এভাবে পুরোনো ফোন সংগ্রহ করার পর তা আবার পুরোনো ফোন বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়। সারা দেশে প্রায় ৩০০ বিক্রেতা জিঙ্গোর কাছ থেকে পুরোনো ফোন ক্রয় করেন। সারা দেশের সংগ্রহকারী ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য রাজশাহীতে রয়েছে জিঙ্গোর কল সেন্টার। সেখান থেকেই সারা দেশের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়। বর্তমানে রাজশাহীতে জিঙ্গোর কর্মী রয়েছেন ৭২ জন। এ ছাড়া ঢাকায় ৪৬ জন কর্মী রয়েছেন। চীন ও ভারতের পর এশিয়ার মধ্যে অন্যতম বড় ফোনের বাজার বাংলাদেশে। প্রতিদিনই কেউ না কেউ বিক্রয় ডটকমসহ বিভিন্ন ক্ল্যাসিফায়েড ওয়েবসাইট বা ফেসবুকের রিসাইকেল গ্রুপে ফোন বিক্রি করার জন্য বিজ্ঞাপন বা পোস্ট দেন। কেবল ক্ল্যাসিফায়েড সাইটগুলোতে গত ৫ বছরে ১৪ লাখ ফোন বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর বাইরে চোরাই ফোনের একটি বড় বাজারও গড়ে উঠেছে দেশে। দেশের এনজেল বিনিয়োগকারীদের নেটওয়ার্কের হিসাবে, বর্তমানে দেশে পুরোনো স্মার্টফোনের বাজার ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি। একই সঙ্গে ব্যবহৃত ইলেকট্রনিক গেজেটের বাজার প্রায় ১০ হাজার কোটি টাকার। এদিকে ব্যবহৃত ইলেকট্রনিক পণ্য বেচাকেনার রি-কমার্স মডেল বিশ্বের নানা দেশে দ্রুত বিকশিত হচ্ছে। অলিম্পাস ক্যাপিটাল, টেনসেন্ট ও সফট ব্যাংকের মতো বৈশ্বিক বিনিয়োগকারীরা এরই মধ্যে শতকোটি ডলারের বেশি এই খাতের স্টার্টআপগুলোতে বিনিয়োগ করেছে। হাম্পটিডাম্পটির পর ৭ লাখ টাকা সঞ্চয় নিয়ে নাঈম ও হাসান ২০১৭ সালে জিঙ্গো প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। এরই মধ্যে প্রায় ৫১ হাজার ফোন তাঁরা কেনাবেচা করেছেন। বর্তমানে মাসে গড়ে সাড়ে তিন হাজার ফোন তাঁরা গ্রাহকের কাছ থেকে কিনে ব্যবসায়ীদের কাছে (সিটুবি) বিক্রি করছেন। ২০২১ সালে তাঁদের মাসিক বিক্রয় প্রবৃদ্ধি ২০ শতাংশ। জিঙ্গো প্রাইভেট লিমিটেড ইতিমধ্যে প্রি-সিড পর্যায়ের বিনিয়োগ পেয়েছে। রাজশাহীতে মুঠোফোন মেরামতের একটা সেন্টার গড়ে তুলতে আগ্রহী জিঙ্গোর উদ্যোক্তারা। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও রাজশাহী মসজিদ মিশন একাডেমি থেকে এইচএসসি সম্পন্ন করে নাঈম আহমেদ এখন পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সমাজকর্মে চূড়ান্ত বর্ষে অধ্যয়ন করছেন। আর হাসান ইসলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। আমাদের দেশে ই-বর্জ্য নিয়ে তেমন চিন্তা হচ্ছে না, কিন্তু এটি বাড়ছে। আইনিভাবে পুরোনো ফোন বেচাকেনা এবং সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করতে পারলে এ খাতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করেন জিঙ্গোর তরুণ এ দুই উদ্যোক্তা। | 0 |
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। তবে প্রণব মুখার্জির রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল (যাকে চিকিৎসা পরিভাষায় হিমোডিন্যামিক বলে) বলে স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে নয়াদিল্লির আর্মি হাসপাতাল। শুক্রবার এ তথ্য জানিয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতাল। গত ৯ আগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। ১০ আগস্ট তাকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করে দেওয়া হয়। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় প্রণব মুখার্জিরর করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়। এরপর থেকে সেনা হাসপাতালেই রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। তখন থেকেই তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
বাংলাদেশের প্রথম রেলস্টেশনটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত এ রেলস্টেশনটিতে টিকেট মাস্টারকে রেখে বাকি কর্মকর্তা-কর্মচারীদের স্টেশন থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে আপ-ডাউনের পাখা ওঠানামা। জ্বলছে না আপ-ডাউনের কোনো বাতি। রেল আসা-যাওয়ার তদারকিতে থাকছে না কেউ। রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে কর্তৃপক্ষের একটি চিঠি বুধবার (৩০ জানুয়ারি) আলমডাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছেছে। এরপর থেকে টিকেট কাউন্টার ছাড়া বন্ধ হয়ে গেছে অন্য কার্যক্রম। আলমডাঙ্গায় দায়িত্বরত স্টেশন মাস্টার মিন্টু মিয়া জানান, 'বুধবার (৩০ জানুয়ারি) রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে একটি চিঠি স্টেশনে এসে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, শুধু টিকেট মাস্টারের কর্যক্রম চালু থাকবে। ট্রেন আসা যাওয়ার তদারকিতে কেউ থাকবে না। সাতজন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্টেশনে বদলি করে দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, তৎকালীন ব্রিটিশ সরকার তাদের ব্যবসা প্রসারে চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানি (চিনিকল) এবং কুষ্টিয়ার জগতিতে আরো একটি চিনিকল গড়ে তোলে। ভারতের সঙ্গে রেল যোগাযোগ সৃষ্টি করতে চুয়াডাঙ্গার দর্শনা থেকে জগতি পর্যন্ত রেলপথ তৈরি হয়। দর্শনা থেকে আলমডাঙ্গা হয়ে রেলপথটি জগতি স্টেশনে গিয়ে পৌঁছে। এটিই বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে স্বীকৃতি পায়। | 6 |
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় এত দিন বাম দল ও কংগ্রেসের মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। এক নির্বাচনে কংগ্রেস জয় পেলে, পরের নির্বাচন জিতে বাম দল ক্ষমতায় গেছে। এবারের বিধানসভা নির্বাচনে সেই রীতি ভেঙেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। তাঁর হাত ধরে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) টানা দুই মেয়াদে সরকার গড়তে যাচ্ছে এ রাজ্যে। ১৯৮২ সালের পর কেরালায় একই দলের পরপর দুই মেয়াদে নির্বাচনে জয়ের ঘটনা এটাই প্রথম। এনডিটিভির খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে কেরালা বিধানসভার ১৪০ আসনের মধ্যে বাম শিবির ৯৬টি আসনে জয় পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য এ রাজ্যে ৭১টি আসনে জয় পেলেই চলত। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) জয় পেয়েছে ৪৩টি আসনে। বাকি একটি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। কেরালায় কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ভোটের খাতায় কার্যত শূন্য পেয়েছে। একটি আসনেও জিততে পারেনি দলটি। ২০১৬ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিলেন প্রবীণ বামপন্থী নেতা বিজয়ান। তিনি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) পলিটব্যুরোর সদস্য। দলটি সংক্ষেপে সিপিআই-এম নামে পরিচিত। গত বছর করোনা সংক্রমণ মোকাবিলায় কেরালার বামপন্থী সরকার দারুণ সাফল্য দেখিয়েছিল। বিশ্বজুড়ে এ সফলতা 'কেরালা মডেল' নামে পরিচিতি পেয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে বাম সরকার এর সুফল পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার ক্ষেত্রে বাম নেতৃত্বাধীন সরকারের সফলতা ভোটের লড়াইয়ে এলডিএফ জোটকে এগিয়ে রেখেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনাদ আসন থেকে লোকসভা নির্বাচনে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজ্যটিতে কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসও বেশ সমৃদ্ধ। পরপর দুই মেয়াদে কেরালা শাসনের রেকর্ডও কংগ্রেসের দখলে। আশির দশকে দলটির নেতা কে করুণাকরন পরপর দুই মেয়াদে কেরালার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে কেরালায় শাসনক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লড়াই ছিল। অন্যদিকে বিজেপি চেষ্টা করেছিল বাম-কংগ্রেস অধ্যুষিত উপকূলীয় এ রাজ্যে নিজেদের অস্তিত্বের জানান দিতে। হিন্দু ভোটারদের কাছে টানার চেষ্টা করেছিল দলটি। তবে শেষ পর্যন্ত কংগ্রেস-বিজেপি নয়, রেকর্ড গড়ে শেষ হাসি হাসছে বামরা। | 3 |
জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে পয়লা বৈশাখ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে দিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিশাল একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন ইসলামপুর আসনের সংসদ সদস্য ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।বর্ষবরণে নারী-পুরুষ সম্মিলিত ওই শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।বিলুপ্ত প্রায় পালকি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে যার যেমন সাজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে পদযাত্রায়। দুপুরে বর্ষবরণ উপলক্ষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। | 6 |
নান্দাইলে এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই খালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।জানা যায়, ভুক্তভোগী আচারগাঁও খলাপাড়া বাজার থেকে অটোতে করে কলেজে আসার সময় খলাপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছোট ছেলে মো. ডালিম মিয়া (২৫) খলাপাড়া বাজারে অটো থেকে নামিয়ে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এতে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডালিম মিয়া পালিয়ে যান।বিষয়টি ছাত্রীর বাবা স্থানীয় সাংসদ আলহাজ আনোয়ারুল আবদিন খান তুহিনকে জানালে তিনি নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানিয়েছেন, নান্দাইল মডেল থানায় ডালিমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। | 6 |
সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর জামিন নামঞ্জুর করেছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার। সোমবার শুনানি শেষে তিনি মামলার চার্জ গঠনের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করেছেন। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পৌর মেয়র হালিমুল হক মিরুর সমর্থকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়র মিরুর শটগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হন। পরদিন তিনি মারা যান। শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মিরুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ আসামির বিরুদ্ধে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২ মে হালিমুল হক মিরু, তার ভাই মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মিরু কারাগারে থাকলেও অপর ৩৭ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু অজানা কারণে দীর্ঘ প্রায় ৭ মাস পর গত ১৪ জুলাই প্রজ্ঞাপনটি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছে। বহুল আলোচিত মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পৌছালে সোমবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিনের শুনানির দিন দেওয়া হয়। শুনানি শেষে আদালতের বিচারক অনুপ কুমার আসামি মিরুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উচ্চ আদালত থেকে জামিনে থাকা অপর ৩৭ আসামিকে ১০ হাজার টাকা বন্ডের বিনিময়ে বদলি জামিন দেওয়া হয়। মামলায় বাদীপক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অ্যাডভোকেট সুশান্ত সরকার, অ্যাডভোকেট রোস্তম আলী ও অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু। আসামিপক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল আলিম মিয়া জুয়েল, অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট আসলাম সরকার, অ্যাডভোকেট মোছাব্বিরুল সরকার প্রমুখ। | 6 |
ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে ট্যাংক লরি ধর্মঘট শুরু হয়েছে। এর আগে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। সোমবার দুপুরে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে। এ বিষয়ে খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে সাত-আটজন সন্ত্রাসী শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিনের ওপর হামলার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন সেখানে ট্যাংক লরি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তা মোড়ে দুপুর একটা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে বিকেল চারটায় সড়ক অবরোধ তুলে নেয়া হয়। তিনি আরও বলেন, পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট শুরু হয়েছে। আল আমিনের ওপর হামলার প্রতিবাদে এক শ্রমিক সমাবেশে বক্তারা জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য তাদের ধর্মঘট চলবে। ধর্মঘটের ফলে খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ট্যাংক লরি শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। | 6 |
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লে অফ খেলবে তামিম ইকবাল তা আগেই জেনেছেন ভক্তরা। নতুন খবর হলো এ টুর্নামেন্টে খেলতে আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবি জানিয়েছে, এমিরেটস এয়ারলাইন্সের বিমানে সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া পিএসএলে প্লে অফে তামিমের সঙ্গী হওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু তিনি করোনা পজেটিভ হওয়ায় তা সম্ভবপর হয়ে ওঠেনি। কারণ টাইগার টি-টোয়েন্টি দলপতি দুবার করোনা পজেটিভ হয়ে এখন আছেন আইসোলেশনে। তামিমও দুবার করোনা পরীক্ষা করিয়েছেন। গতকাল সন্ধ্যায় দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে দেশসেরা ওপেনারের। করোনার দীর্ঘ বিরতির পর করাচিতে শুরু হবে পিসিএলের প্লে অফ। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন তামিম। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে লাহোর। ১৪ নভেম্বর এলিমিনেটরে তামিমের দলের প্রতিপক্ষ পেশাওয়ার। ওই ম্যাচ জিতলে লাহোর পাবে ১৫ নভেম্বরের দ্বিতীয় এলিমিনেটরের টিকেট। যেখানে তারা খেলবে করাচি ও মুলতানের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ীরা নিশ্চিত করবে ১৭ নভেম্বরের ফাইনাল। অর্থাৎ প্রতি ম্যাচই তামিমদের জন্য ফাইনাল। অবশ্য এর আগেও তামিমের পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে। তিনি এ টুর্নামেন্ট মাতিয়েছেন পেশাওয়ার জালমির জার্সিতে। এবারো এ টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখাবে তামিম এ প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তাছাড়া দেশ ছাড়ার আগে হোম অব ক্রিকেট মিরপুরে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এ ওপেনার। | 12 |
বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও প্রতিবেশি ইউক্রেনের মধ্যে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে দুই দেশের মধ্যে। রাশিয়া দাবি, ইউক্রেন যেন কখনওই ন্যাটো সামরিক জোটের সদস্য না হয়। অন্যদিকে, ইউক্রেনের বক্তব্য- অস্তিত্ব রক্ষায় ন্যাটোতে যোগ দেওয়া ছাড়া কোনও উপায় নেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনকারী দেশটির। এমন পরিস্থিতিতে চরম উত্তেজনায় রয়েছে এই দুই দেশ। রাশিয়ার আগ্রাসন যেকোনও সময় আঘাত হানতে পারে ইউক্রেনের মাটিতে। এই যখন পরিস্থিতি, তখন দেশের প্রবীণরাই বা কেন হাত গুটিয়ে বসে থাকবেন! না মোটেও হাত গুটিয়ে বসে থাকেননি তারা। বরং হাতে তুলে নিয়েছেন একে-৪৭ রাইফেল। শিখে নিচ্ছেন যুদ্ধ বাঁধলে পাল্টা প্রত্যাঘাত হানার প্রাথমিক কলাকৌশল। ইউক্রেনের এক ৭৯ বছরের বৃদ্ধার সেরকমই ছবি সম্প্রতি সামনে এসেছে, যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধাকে। বয়স তার ৭৯ বছর। হাতে রাইফেল। ঠিক করে নিচ্ছেন নিশানা। এই বৃদ্ধার ঝুলিতে রূপকথার গল্প আছে কিনা বলা মুশকিল, কিন্তু দেশরক্ষার জেদ যে আছে তা নিশ্চিত করেই বলা যায়। রাশিয়া-ইউক্রেনের বিবাদ নতুন নয়। এই বিবাদের পানি যে কোনওদিন যে যুদ্ধে গড়াতে পারে, সে বিষয়ে আগাগোড়া সতর্ক ইউক্রেন। তাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল দেশের নাগরিকদের। এমনকি ছোটদের এবং প্রবীণদেরও প্রাথমিক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। প্রবীণাদের নিয়ে তাই তৈরি করা হয়েছে 'বাবুশকা ব্যাটালিয়ন'। 'বাবুশকা' শব্দের অর্থই প্রবীণা বা বৃদ্ধা। তাদের আস্ত একটা বাহিনীই আছে, যারা রাইফেল চালানো থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে তৈরি। আরও নানা কঠিন কাজ করতেও তারা সক্ষম যা যুদ্ধের সময় সাহায্য করতে পারে সেনাদের। এই প্রবীণাদের প্রশিক্ষণ দেওয়ার নেপথ্যে আছে 'আজভ মুভমেন্ট'-এ অংশগ্রহণকারীরা। আজভদের আবার 'নিও নাজি' তকমা দিয়েছে আমেরিকানরা। অভিযোগ, উগ্র জাতীয়তাবাদ এবং চরমপন্থায় বিশ্বাসী আন্দোলনকারীরা। এই আন্দোলনকারীরাই আবার রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের কবল থেকে মারিওপোল শহরটিকে মুক্ত করেছিল। সেটা ২০১৪ সাল। তারপর থেকেই তারা শহরের নাগরিকদের যুদ্ধ-প্রশিক্ষণ দিতে শুরু করেছে। ২০১৯ সালে বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে আজভ আন্দোলনকারীদের ফেসবুক থেকে ব্যান করা হয়। সম্প্রতি যে বৃদ্ধার ছবি সামনে এসেছে, তাতেও দেখা যাচ্ছে যে এই আন্দোলনকারীরাই প্রশিক্ষণ দিচ্ছে বৃদ্ধাকে। সূত্র: ডেইলি মেইল বিডি প্রতিদিন/কালাম | 3 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে রোববার কক্সবাজার যাচ্ছেন। সেখানে তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং নৌবাহিনীর একটি কর্মসূচি উদ্বোধন করবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তিনি রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার বিষয়ে শুনবেন।বাংলাদেশ নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়ামের (আইওএনএস) আন্তর্জাতিক সমুদ্র মহড়া উদ্বোধন করবেন। ৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্নিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এ কর্মসূচিতে অংশ নেবেন। খবর: বাসস
| 6 |
শ্লীলতাহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন প্রমুখ আইনজীবী জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় তাকে জামিনের আদেশ দেন আদালত। গত শুক্রবার রাতে চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তা দেখে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা বলেন, 'ব্যক্তি চিত্তরঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।' যদিও এরপর দিন চিত্তরঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, 'এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সাল করেছি।' তিনি বলেন, 'এটি মূলত একটি নাটকের সংলাপ। আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝবেন।' তবে এদিন (গত ১১ সেপ্টেম্বর) ওই নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের রিুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন। তিনি নিজেকে একজন গণমাধ্যমকর্মী বলে এজাহারে উল্লেখ করেছেন। মামলায় অভিযোগ করা হয়, 'সবুজবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের চা দোকানদার নিজের দোকান সংস্কার করতে চাইলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস গরিব চা দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। চাঁদার ব্যাপারে সত্যতা যাচাই করার জন্য ওই নারী রাত পৌনে ৮টার দিকে চিত্তরঞ্জন দাসকে মোবাইলে ফোন দেন। চিত্তরঞ্জন দাস তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন। রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ সেখানে যান। চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস দুই-চারটি কথা বলে তাকে পাশের কক্ষে বসতে বলেন। এর একটু পরে চিত্তরঞ্জন দাস ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। ওই নারীকে বসা থেকে উঠে দাঁড়ানোর জন্য বলেন। তিনি উঠে দাঁড়ালে চিত্তরঞ্জন দাস তাকে জড়িয়ে ধরেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দেন। নানারকম অঙ্গভঙ্গি করে তাকে কু-প্রস্তাব দেন।' মান-সম্মানের ভয়ে ওই নারী কোনো চিৎকার করেননি বলে এজাহারে উল্লেখ করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
গ্রাহকের দায় মেটাতে বিভিন্ন অজুহাতে সময় বৃদ্ধি ইভ্যালির একটি অপকৌশল মাত্র। সবশেষ গ্রাহকের দায় মেটাতে ব্যর্থ হলে নিজেকে 'দেউলিয়া ঘোষণার' পরিকল্পনা করেছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, ইভ্যালি ছাড়াও রাসেলের মালিকানাধীন আরও কয়েকটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে ই-ফুড, ই-খাতা, ই-বাজার ইত্যাদি। ইভ্যালির ব্যবসা শুরু হয়েছে যত্সামান্য নিজস্ব ইনভেস্টমেন্ট দিয়ে। তাঁর ব্যবসায়িক কৌশল ছিল তৈরিকারক ও গ্রাহক চেইন বা নেটওয়ার্ক থেকে বিপুল অর্থ তুলে নেওয়া। তিনি বিশাল অফার, ছাড়ের ছড়াছড়ি আর ক্যাশব্যাকের অফার দিয়ে জনগণকে প্রলুব্ধ করতেন, যাতে দ্রুততম সময়ে ক্রেতা বৃদ্ধি সম্ভব হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, ইভ্যালির গ্রাহকসংখ্যা ৪৪ লাখেরও অধিক। তিনি বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে স্বল্প সময়ে বিপুল পরিমাণ গ্রাহক সৃষ্টি করেছেন।কোম্পানির দায় ও দেনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে কমান্ডার মঈন জানান, একটি প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেনা প্রায় ৪০৩ কোটি টাকা; চলতি সম্পদ ছিল ৬৫ কোটি টাকা, বিভিন্ন পণ্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেওয়া ২১৪ কোটি টাকা এবং বিভিন্ন গ্রাহক ও কোম্পানির কাছে বকেয়া প্রায় ১৯০ কোটি টাকা। বিভিন্ন সংস্থার সূত্রে প্রকাশিত বিপুল পরিমাণ এই দায়ের বিষয়ে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কোনো সদুত্তর দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির আরও দায়দেনা রয়েছে। তাঁরা জানান, দায় ও দেনার পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি।কোম্পানিতে শুরুর দিকে প্রায় ২ হাজার ব্যবস্থাপনা স্টাফ ও ১ হাজার ৭০০ অস্থায়ী কর্মচারী নিয়োগ ছিল, যা ব্যবসায়িক অবনতিতে বর্তমানে ১ হাজার ৩০০ জন ব্যবস্থাপনা স্টাফ ও অস্থায়ী পদে প্রায় ৫০০ জন কর্মচারীতে এসে দাঁড়িয়েছে। শুরুতে মোট মাসিক বেতন বাবদ দেওয়া হতো প্রায় ৫ কোটি টাকা, যা বর্তমানে দেড় কোটি টাকায় এসে দাঁড়িয়েছে বলে গ্রেপ্তারকৃতরা জানান। গত জুন থেকে অনেকের বেতন বকেয়া রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল ও তাঁর স্ত্রী পদাধিকারবলে নিজেরা মাসিক ৫ লাখ টাকা করে বেতন নিতেন। তাঁরা কোম্পানির অর্থে ব্যক্তিগত দুটি দামি গাড়ি (রেঞ্জ রোভার ও অডি) ব্যবহার করেন। এ ছাড়া কোম্পানির প্রায় ২৫ থেকে ৩০টি যানবাহন রয়েছে। ব্যক্তি পর্যায়ে সাভারে গ্রেপ্তারকৃত রাসেলের কয়েক কোটি টাকা মূল্যের জায়গা-জমিসহ অন্যান্য সম্পদ রয়েছে।গ্রেপ্তারকৃতরা জানান, ইভ্যালির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় ৩০ লাখ টাকা রয়েছে। এ ছাড়া কয়েকটি গেটওয়েতে ৩০ থেকে ৩৫ কোটি গ্রাহকের টাকা আটকে আছে।ইভ্যালির মূল হোতা গ্রেপ্তারকৃত রাসেল প্রতিষ্ঠানটির সিইও এবং তাঁর স্ত্রী গ্রেপ্তারকৃত শামীমা নাসরিন (চেয়ারম্যান) তাঁর অন্যতম সহযোগী। রাসেল ২০০৭ সালে একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন এবং ২০১৩ সালে এমবিএ সম্পন্ন করেছেন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন রাসেল। ২০১১ সালে তিনি ব্যাংকিং সেক্টরে চাকরি শুরু করেন। পরে ২০১৭ সালে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তিনি প্রায় এক বছর শিশুদের ব্যবহার্য একটি আইটেম নিয়ে ব্যবসা করেন। ২০১৮ সালে পূর্বের ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে ইভ্যালি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ইভ্যালির কার্যক্রম শুরু হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, ইভ্যালি পরিকল্পিতভাবে একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক গঠনতম্ভ। একক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাচারিতা করার অবকাশ রয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে প্রতিষ্ঠানটিতে। ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি হতে হতে বর্তমানে প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে। গ্রাহকদের কাছে দায় নিয়ে বিচলিত প্রতিষ্ঠানটি। ইভ্যালির নেতিবাচক ব্যবসায়িক স্ট্র্যাটিজি উন্মোচিত হওয়ায় অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান ও অর্থ ট্রানজেকশন গেটওয়ে ইভ্যালি থেকে সরে এসেছে। জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত এই সংকট থেকেে উত্তরণে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কোনো কথা তাঁরা বলতে পারেননি।এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন 'অজ্ঞাতনামাকে' আসামি করা হয়েছে।মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।গতকাল বৃহস্পতিবার ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.