text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ছয় দিন আগে মাঠটি ছিল কাঁটাতারে ঘেরা। মাঠ নিয়ন্ত্রণে নিতে পুলিশ তুলে নেয় সেই কাঁটাতার। উঠতে থাকে ইটের দেয়াল। কোমলমতি শিশুরা বুঝতে পারে না দেয়ালকাহিনি। তারা শুধু ফিরতে চায় মাঠে। শিশুদের আকুতিতেও গলে না পুলিশের মন। মাঠ রক্ষায় প্রতিবাদী নারী সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহর ১৩ ঘণ্টার হাজতবাসের মধ্য দিয়ে আন্দোলন পায় নতুন ছন্দ। কলাবাগানের তেঁতুলতলার সেই আন্দোলন সবাইকে দেয় নাড়া। সারাদেশ থেকে আসে প্রতিবাদ। এতে শামিল হন দেশের বিশিষ্ট নাগরিকরা। থানা হবে, না মাঠ- তা নিয়ে ক'দিন ধরেই হয়েছে জল ঘোলা! শেষ পর্যন্ত 'থানা নয়, মাঠ চাই' দাবির কথাই শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠটি তিনি 'ঈদ উপহার' দিয়েছেন এলাকাবাসীকে। এ ঘোষণার পর আন্দোলনকারীদের মাঝে বইছে আনন্দের ফল্কগ্দুধারা। কলাবাগান থানা ভবন নির্মাণের জন্য সাইনবোর্ড সাঁটানোর পর থেকে কয়েক মাস ওই মাঠে খেলা ছিল বারণ, এখন আর নেই সেই বাধা। তেঁতুলতলা মাঠ যেন দশে মিলে এক বিজয়ের গল্প। অহিংস আন্দোলনের প্রতীক তেঁতুলতলা :কলাবাগানে আবাসিক এলাকার মধ্যে এক বিঘা জমির তেঁতুলতলা মাঠটি এক সপ্তাহ ছিল আলোচনার কেন্দ্রে। স্থানীয় শিশু-কিশোরদের খেলা এবং বড়দের নানা সামাজিক অনুষ্ঠানের সরকারি এই জমিটি পুলিশ বরাদ্দ নিয়ে কলাবাগান থানা ভবনের জন্য নির্মাণকাজ শুরু করলে উদীচীকর্মী সৈয়দা রত্না এলাকাবাসীকে নিয়ে নামেন আন্দোলনে। গত রোববার পুলিশ ওই মাঠে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে রত্না তার ছেলেকে নিয়ে সেখানে গিয়ে ফেসবুক লাইভ শুরু করেন। পরে তাদের ধরে নিয়ে যাওয়া হয় থানায়। অনলাইনে-অফলাইনে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ১৩ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। এরপর থেকে শুরু হয় মাঠ বাঁচানোর আন্দোলন। কংক্রিটের ফাঁকে থাকা অর্ধশতাব্দীর এক চিলতে খোলা জায়গা বাঁচাতে টানা আন্দোলন নতুন মোড় নেয় গত বুধবার। দিনভর দেয়াল লিখন, গাছ লাগানো, গান, কবিতা, নাটিকা, চিত্রাঙ্কন, ক্রিকেট ম্যাচ, বৃক্ষরোপণ, পুতুলনাচ, মুখোশ তৈরি ও প্রতিবাদী স্লোগানে পিছু হটে পুলিশ। সাময়িক বন্ধ হয়ে যায় কলাবাগান থানা ভবনের দেয়াল নির্মাণের কাজ। এরমধ্যে ঘোষণা আসে মাঠ ফিরিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা নমনীয় হয়েছেন। নতুন আশা নিয়ে ঘরে ফেরেন স্থানীয়রা। স্বস্তি ফিরে আসে তেঁতুলতলায়। তবে নতুন ভোর নিয়ে আসে অস্বস্তি। গতকাল শিশু-কিশোররা মাঠে এসেই দেখে দেয়ালের আড়ালে ঢাকা পড়েছে তাদের স্বপ্ন। গভীর রাতে সাড়ে পাঁচ ফুট উচ্চতার দেয়াল তুলে ফেলেছে পুলিশ। গতকাল দুপুর ২টায় তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণকাজের প্রতিবাদে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছিল। এরই মধ্যে ঘোষণা এলো, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মাঠে আর থানা ভবন হচ্ছে না। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সৈয়দা রিজওয়ানা হাসান সেই সুখবর ঘোষণা দিতে বলেন প্রতিবাদী নারী রত্নাকে। রত্না বলেন, 'সমকালের খবরে বলা হয়েছে, তেঁতুলতলা মাঠে থানা ভবনসহ কোনো স্থাপনা হবে না। খেলার মাঠই থাকবে। প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।' কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদের সমাবেশ রূপ নেয় আনন্দ সমাবেশে। এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তেঁতুলতলা মাঠটি শিশুদের খেলার জন্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মাঠ তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে পুলিশ। এটি ব্যবহার করবে স্থানীয়রা। মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না সুবিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমার বিশ্বাস ছিল, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা গেলে মাঠ ফিরে পাব।' সংবাদ সম্মেলনে বসে তেঁতুলতলা মাঠের নকশা করে দেওয়ার ঘোষণা দিয়ে স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, মাঠ উন্মুক্ত রাখার এ ঘোষণা এলাকাবাসী ও শিশু-কিশোরদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। মাঠ উন্নয়নে পাশে থাকবেন ঘোষণা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি এলাকায় এ রকম দুটি মাঠ দরকার। মাঠ থাকলে শিশুরা খেলতে পারবে। বৃদ্ধরা বসে কথা বলতে পারবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, মাঠ না থাকলে আমাদের সন্তানরা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হবে। এটা হতে দেওয়া যায় না। মাঠ রক্ষা আন্দোলনের শুরু থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, খুব ভালো লাগছে। একটা ভারমুক্ত অনুভূতি লাগছে। সারাদেশে এ রকম দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধারে সবাইকে আন্দোলনের আহ্বান জানান রিজওয়ানা। পরে সংবাদ সম্মেলন থেকে ঈদ শেষে এই মাঠে এক পুনর্মিলনী করার ঘোষণাও আসে।
6
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার সাততলা একটি ভবনের নিচতলায় ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত ১১টা৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে শনিবার রাত ৯টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি এবং পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ আজকের পত্রিকাকে বলেন, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। দোকানটি বন্ধ ছিল। ভেতরে কোনো মানুষ ছিল না। তেমন হতাহতের কোনো সম্ভাবনা নেই।
6
খাগড়াছড়ির রামগড়ে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১ নম্বর রামগড় ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত নাম নূর আলম প্রকাশ নূরু মিয়া (৪৫)। সে ঐ এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে। ২০০৯ সালে গরু চুরির ঘটনার তার বিরুদ্ধে একটি জিআর মামলা হয়। ২০১৮ সালে ঐ মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সে আড়াই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলো। রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান গ্রেপ্তারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
6
মোটরসাইকেল শিল্পখাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করার উদ্যোগ নেবে শিল্প মন্ত্রণালয়। বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে প্রস্তাব পাঠানো হবে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ কথা জানান। ভার্চুয়াল মাধ্যমে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি। বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মুহাম্মদ আশেকুর রহমান এফসিএ। এসময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মোঃ রইছ উদ্দিন, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব জামাল আবু নাসের চৌধুরীসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনের সঙ্গে যুক্ত ছিলেন। বৈঠকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে দেশে মোটরসাইকেল শিল্পের সম্ভাবনা এবং এই শিল্পের টেকসই বিকাশের পথে অন্তরায়গুলো তুলে ধরা হয়। বিদ্যমান প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে উদীয়মান মোটরসাইকেল শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে মোটরসাইকেলের যৌক্তিক নিবন্ধন ফি নির্ধারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শুল্ক ও কর নির্ধারণে টেকসই নিয়ম এবং প্রবিধান অনুসরণ, এই শিল্পের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড জারিকৃত এসআরও ১৫৫ সংশোধন করে নতুন কিছু অত্যাবশ্যকীয় কাঁচামালে শুল্ক সুবিধা প্রদান, ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি রোডম্যাপ তৈরি এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় মোটরসাইকেল ক্রেতাদের জন্য রিটেইল ফাইন্যান্সিং চালু ইত্যাদি উল্লেখযোগ্য। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের ক্ষমতা দ্রুত বাড়ছে। এর ফলে গ্রাম- শহর নির্বিশেষে সর্বত্র মোটর সাইকেলের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ বিশাল চাহিদার কথা বিবেচনা করে এ শিল্পখাতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ছে। এ শিল্প খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরণের নীতি সহায়তা অব্যাহত থাকবে। মোটরসাইকেল নিবন্ধন ফি যৌক্তিক পরিমাণে নির্ধারণের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি ২০১৮ প্রণয়ন করেছে। এর আওতায় উপমহাদেশের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি নির্ধারণের কাজ চলছে। দ্রুত এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশে মোটরসাইকেল শিল্পের কার্যকর বিকাশে ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি রোডম্যাপ তৈরির কাজও দ্রুত শুরু করা হবে বলে তিনি জানান। শিল্পমন্ত্রী মোটরসাইকেল ক্রেতাদের সুবিধার্থে রিটেল ফাইন্যান্সিং চালুর বিষয়ে এসএমই ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সাথে আলোচনা করেপ্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পরামর্শ দেন। ব্যাংক-ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
6
প্রথমবারের মতো বাধ্যতামূলকভাবে কোনো পুরুষ আত্মীয়ের সঙ্গ ছাড়াই হজ পালনের সুযোগ পেয়েছেন নারী হাজীরা। কোনো পুরুষ আত্মীয় ছাড়াই এই বছর একাকী মক্কায় এসে হজ পালন করেছেন অনেক নারী হাজী। এর আগে সৌদি আরবের হজ মন্ত্রণালয় নারীদের কোনো পুরুষ আত্মীয়ের সঙ্গ ছাড়াই একাকী হজ পালনের অনুমতি দেয়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সামাজিক সংস্কারের অংশ হিসেবে এই অনুমতি দেয় হজ মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদপত্র দ্য ন্যাশনালকে হজে আসা ব্রিটিশ নাগরিক ইমান বলেন, 'নিরাপত্তা বাহিনী, হজ স্বেচ্ছাসেবক ও আমাদের হজে দলীয় নেতারা আমাদের বিশেষভাবে মনোযোগ দিয়েছে। তারা আমাদের সুযোগ দিয়েছে আত্মীয়ের সাথে এক বাসে চড়ার বা একই তাবুতে থাকার।' তিনি বলেন, 'সকলেই এতো আন্তরিক ছিলেন যে আমার মনে হয়নি আমি একাকি হজ করছি। বরং জীবনের পবিত্রতম যাত্রায় যেনো আমার নতুন এক পরিবার পেয়েছি। তাবুতে নারী স্বেচ্ছাসেবকদের উপস্থিতি সব কিছুই সহজ করে দিয়েছে।' ইমান জানান, হজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার দুই সপ্তাহ আগেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের বিষয়ে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। নারী হাজীদের জন্য নারী গাইডের ব্যবস্থা করা হয়, যারা তাদের করোনাভাইরাস সংক্রমণে সতর্কতামূলক ব্যবস্থাপনা বজায় রেখে হজ পালনে সহায়তা করেন। নাম প্রকাশ না করা এক নারী গাইড দ্য ন্যাশনালকে বলেন, 'আমাদের নারী স্বেচ্ছাসেবক ও গাইডদের একটি দল গঠন করা হয়েছে যারা তাদের (নারী হাজীদের) সহায়তা করবেন। পাশাপাশি দোভাষীর ব্যবস্থাও করা হয়েছে যারা তাদের ভাষাতেই কথা বলতে পারেন, যাতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন।' বিধবা নারী নাদিরা জানান, তিনি কখনো কল্পনা করতে পারেননি হজ করার। ব্রিটিশ নাগরিক এই নারীর শুধু মেয়ে সন্তান থাকায় এবং কোনো পুরুষ অভিভাবক না থাকায় হজ করার চিন্তা করতে পারেননি তিনি। এর আগে সৌদি আরবে হজে বাধ্যতামূলকভাবে পুরুষ আত্মীদের সাথে যেতে হতো নারীদের। নাদিরা বলেন, 'আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই আমার মতো নারীদের জন্য হজ পালন সহজ করে দেয়ার জন্য, যা ইসলামের এক স্তম্ভ এবং যা নারী-পুরুষ সকল মুসলমানের ওপর ফরজ। আমি অনুভব করছি এক নতুন যাত্রা শুরু করার, নিজেকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে মনে করার।' করোনাভাইরাস সংক্রমণে সতর্কতায় দ্বিতীয় বছরের মতো এবার সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের সুযোগ পাননি। দেশটিতে বাস করা ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও বিদেশী বাসিন্দাদের করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা দেয়া সাপেক্ষে হজের অনুমতি দেয়া হয়। হজের অনুমতির জন্য পাঁচ লাখের বেশি আবেদন থেকে বাছাই করে সৌদি আরবে বাস করা ১৫০ দেশের মোট ৬০ হাজার আবেদনকারীকে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় হজের অনুমতি দেয়। সূত্র : দ্য ন্যাশনাল
3
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকার সম্পদ অবৈধভাবে আয় করার অভিযোগে এই মামলা করা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণী দাখিলের সময় তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে।আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দুদকের সমন্বিত কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে এ দিনই দুদকের কর্মকর্তা আমিনুল বাদী হয়ে মোহনের বিরুদ্ধে মামলা করেন।দুদকের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, 'প্রথমে আওয়ামী লীগের নেতা মোহনের কাছে সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৮ আগস্ট সম্পত্তির হিসাব দেন তিনি (মোহন)। এর মধ্যে ৯ কোটি ৮৭ লাখ ৩০০ টাকার সম্পদ আয়ের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। এ ছাড়া হিসাব বিবরণীতে প্রায় ২৩ লাখ টাকার সম্পদ গোপন রাখেন মোহন, যা পরবর্তী সময়ে আমরা জানতে পারি।'মামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মোহন বলেন, 'এখনো অভিযোগ বিষয়ে জানি না। আমি সব সম্পদের হিসাবই দাখিল করেছি। তার পরও মামলা যদি হয়েই থাকে, তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন বাকিটা আদালতেই জবাব দেব।'
6
সহসা কমছে না গ্রীষ্মের তাপদাহ। সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ থাকতে পারে আরও দুদিন। আজ-কালের মধ্যে নেই বৃৃষ্টির সম্ভাবনা। সোমবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ সমকালকে বলেন, আগামী দুই দিনে সিলেট ছাড়া দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে তাপদাহ অব্যাহত থাকতে পারে। এখনই তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না, শীতল হচ্ছে না চারপাশ। ফলে অসহনীয় গরমে মানুষ হাঁসফাঁস করছে। পর্যাপ্ত গাছগাছালি ও জলাশয় না থাকায় রাজধানী ঢাকা ক্রমেই উত্তপ্ত ভূখণ্ডে পরিণত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, বোববার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, এটা মাঝারি তাপদাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে তা হবে তীব্র তাপদাহ। এ দিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'ফণি' আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৮০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূণিঝড়টি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
6
চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে জুতা ব্যবসার আড়ালে ইয়াবা কারবারের খোঁজ নিতে গিয়ে একটি সিন্ডিকেটের মূল হোতাসহ চার জনকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাঁদের কাছ থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এর বর্তমান বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।গতকাল শুক্রবার ও আজ শনিবার কোতোয়ালি ও কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সহিলপুর গ্রামের জাকির হোসেন (৫০), কক্সবাজার জেলার উখিয়া থানার হেলাল উদ্দিন (২৭), একই থানা এলাকার মো. তারেক (২৩) ও নুরুল আমিন (১৯)।আজ চান্দগাঁও র্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম ইউসুফ সাংবাদিকদের বলেন, 'কোতোয়ালি এলাকায় জুতা ব্যবসার আড়ালে কিছু ব্যক্তি ইয়াবা ব্যবসা করছে-এ ধরনের তথ্যের ভিত্তিতে সেখানে নজরদারি চালানো শুরু করে র্যাব-৭। পরে জানা যায়, কোতোয়ালি ঘাট ফরহাদবেগে এক জুতা ব্যবসায়ী আড়ালে ইয়াবা কারবারে জড়িত। তাঁর কাছে বেশ কিছু ইয়াবা মজুত থাকার তথ্য পাওয়া যায়। কোতোয়ালি থানাধীন স্টেশন রোডে দিয়া সু স্টোর নামে তাঁর দোকান রয়েছে। আজ দুপুরে দোকানের মালিক জাকির হোসেনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির কক্সবাজার জেলা থেকে কম মূল্যে ইয়াবা কিনে চট্টগ্রামসহ বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলায় বিক্রি করার কথা স্বীকার করেন। জুতা ব্যবসার আড়ালে মূলত মাদক কারবারে জড়িত বলে স্বীকার করেন তিনি।এর আগে কক্সবাজার জেলার উখিয়া এলাকার সীমান্তবর্তী এলাকায় বাসা থেকে মাদক কারবারি হেলাল, তারেক ও নুরুল আমিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকেই ইয়াবা কিনতেন জুতা ব্যবসায়ী জাকির। তারেকের বাড়ি থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাব কর্মকর্তা এসএম ইউসুফ বলেন, 'হেলাল-তারেক হলেন মিয়ানমার সীমান্তে ইয়াবা ট্যাবলেট পাচারের অন্যতম বড় সিন্ডিকেটের একটি।'
6
শোকের মাস আগস্টকে সামনে রেখে আমেরিকার মেট্র ওয়াশিংটন আওয়ামী পরিবার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এ কারণে পুরো আগস্ট জুড়েই প্রবাসেও আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন নানা কর্মসূচি পালন করবে। এছাড়া ফ্লোরিডা, জর্জিয়া, পেনসলিভেনিয়া, নিউজার্সী, নিউইংল্যান্ড, শিকাগো, টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোকের মাস যথাযথ মর্যাদায় উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভার্জিনিয়ার আর্লিংটনস্থ 'ঘরের খাবার' রেস্টুরেন্টে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, মেট্র ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, মেট্র ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং মেট্র ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগের সম্মিলিত উদ্যোগে 'শোকের মাস আগস্ট' পালনের প্রস্তুতি এবং সাংগঠনিক কর্মকাণ্ডের উপর এক সভা অনুষ্ঠিত হয়। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক এম নবী বাকী। সভায় বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উপদেস্টা অধ্যাপক জিয়াউদ্দীন খান, সহ সভাপতি নুরুল আমিন নুরু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, প্রচার সম্পাদক তানভিরুল ইসলাম লিপু, দফতর সম্পাদক নারায়ন দেবনাথ, মেট্র ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, সহ সভাপতি হাসানুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক তুর্ঘ দাস, সদস্য নাফিস, মেট্র ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, সহ সভাপতি আবুল হোসেন শিকদার, সহ সভাপতি জাহিদ ইসলাম, মেট্র ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগ সভাপতি মহসিনা রিমি, সদস্যা মিরা খাতুন প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে পুরো আগস্ট মাসকে 'শোকের মাস' হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচিও চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য, আগস্ট মাসের প্রথম দিবসেই কালো ব্যাজ ধারণ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুর ছবি সংযোজন, দোয়া ও মিলাদের আয়োজন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন ইত্যাদি। বাঙালি জাতির মহানায়ক শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং বিশ্বের মানচিত্রে বাঙালির জন্য স্বাধীন একটি আবাসভূমির জন্য বঙ্গবন্ধুর নিরলস সংগ্রাম-লড়াইয়ের ধারাবিবরণী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপনের কর্মসূচিও গ্রহণ করা হয। এর অন্যতম অবলম্বন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহারের ব্যাপারেও সকলে একমত পোষণ করেন। এসব কর্মসূচি ব্যাপক আয়োজনে উদযাপনের জন্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে বড় কর্মসূচির প্রস্তুতি চলছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে। এটি অনুষ্ঠিত হবে কুইন্স প্যালেসে ১৫ আগস্ট। এর আগে ১ আগস্ট জাতির জনকের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের পর জ্যাকসন হাইটসে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। এ সময় বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে যারা এখনও যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদেরকে ধরে নিয়ে শাস্তি কার্যকর করার দাবিও জানানো হবে। বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব
4
কাশ্মিরের নাগরিকদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকার ও কেন্দ্রকে। ভারতের দশটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি এ বিশেষ নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কাশ্মিরে আত্মঘাতী হামলার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কাশ্মিরিদের ওপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে এ নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কাশ্মিরিদের নিরাপত্তা চেয়ে আইনজীবী তারিক আবীদ আদালতে অভিযোগ করেছিলেন। সেখানে হামলার ঘটনার পাশাপাশি কাশ্মিরিদের বয়কট করা নিয়ে মেঘালয়ের রাজ্যপাল যা বলেছেন সেটিও যুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, গণপিটুনি আটকাতে যে সমস্ত পুলিশ কর্মকর্তাদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল কাশ্মিরের বাসিন্দাদের ওপর আক্রমণ ঠেকানোর দায়িত্বও তাদেরই নিতে হবে। শুধু মারধর নয় তাদের কোনও রকম নিগ্রহের শিকার হতে হচ্ছে কি না বা সামাজিকভাবে বয়কট করা হচ্ছে কি না তাও দেখতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এইসব অফিসারদের নাম ও মোবাইল নম্বর আরো ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন। এ বেঞ্চের আরেক বিচারপতি সঞ্জীব খান্না জানান, মুখ্যসচিব ডিজিপি এবং দিল্লি পুলিশের কমিশনারকে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। তাদেরই দেখতে হবে দেশের কোনো অংশেই কাশ্মিরিদের যেন সামাজিক বয়কটের শিকার না হতে হয়। সুপ্রিম কোর্টের এ নির্দেশের প্রশংসা করেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এক টুইটে তিনি লিখেন, দিল্লির সরকারের যে কাজটা করা উচিত ছিল, সেটা করেছেন সুপ্রিম কোর্ট। আদালতের পাশাপাশি সরকারের তরফে বলা হয়েছে কাশ্মিরের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। পুলওয়ামার হামলার পর পশ্চিমবঙ্গে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মার খেয়েছেন কাশ্মির থেকে আসা এক শাল বিক্রেতা। আবার পরিস্থিতি এমন হয়েছে যে গত দু'দশক এ শহরে বাস করা চিকিৎসককেও কাশ্মির বা অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। মমতা বলেন, একটা ঘটনাকে সামনে রেখে এরকম কোনো কাজ করা যাবে না। কাশ্মিরের পুলওলামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএপের ৪৪ সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত। বিভিন্ন মহলে তারা চেষ্টা চালায় পাকিস্তানকে এক ঘরে করার। তাতে সফল না হয়ে অর্থনৈতিকভাবে পাকিস্তানকে দুর্বল করার জন্য ভারতে পাকিস্তানের বাণিজ্যের বিশেষ সুবিধা বাতিল করে এবং পাকিস্তান থেকে আসা সব পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্কারোপ করে। এ সময় বিভিন্ন স্থানে কাশ্মিরিদের ওপর হামলা চালানো হয়। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি দেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তান কোনোভাবেই এ হামলার সাথে জড়িত নয়। ভারতে কোনো কিছু হলেই তারা পাকিস্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলে থাকে। এ হামলায় যদি পাকিস্তান সম্পৃক্ত থাকে, তাহলে এর প্রমাণ আমাদের দিন, আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।
3
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের আকাশ সীমায় রুশ বিমান নিষিদ্ধ করায় জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক সভায় যোগ দিতে পারেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত সফর তাকে বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে জেনেভায় রুশ দূতাবাস। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত রবিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা ও সিএনন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
আট-নয় বছর আগে এক বিতর্কিত টুইটে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ওলি রবিনসন। তাঁর সেই নিষেধাজ্ঞার মেয়াদ অবশ্য খুব বেশি বড় হচ্ছে না। তিন ম্যাচ বাইরে থেকে ও ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গুনে ক্রিকেটে ফিরতে পারবেন রবিনসন। ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) ইংলিশ পেসারকে এই শাস্তি দিয়েছে।রবিনসনের শাস্তি সব মিলিয়ে ৮ ম্যাচের। তবে ৫ ম্যাচের শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকছে। এই সময়ের মাঝে তিনি যদি আর কোনো শৃঙ্খলাবিরোধী কাজে জড়ান তবে স্থগিত শাস্তিও তাঁকে পেতে হবে।২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে শততম ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল রবিনসনের। তার পরদিন রবিনসনের ২০১২-২০১৩ সালের বর্ণ ও লিঙ্গবৈষম্যমূলক টুইট প্রকাশ্যে আসে। যার প্রতিক্রিয়ায় এজবাস্টনে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন এই ইংলিশ পেসার। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেকেই শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।শাস্তি ঘোষণার পর ইংলিশ পেসার রবিনসন বলেছেন, 'সিডিসির সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। বরাবরের মতো এবারও বলছি, আট-নয় বছর আগে করা টুইট নিয়ে আমি এখনো লজ্জিত ও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।'অভিষেক টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন রবিনসন। অভিষেক ইনিংসে করেছিলেন ৪২ রান। দুই ইনিংস মিলিয়ে ১০১ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। ক্রিকেটে ফিরে এখন হয়তো ধারাবাহিক অলরাউন্ড পারফর্ম করতে উন্মুখ হয়ে আছেন রবিনসন।
12
লন্ডনে অনুষ্ঠিত গ্রুপ অব সেভেনের (জি-৭) মন্ত্রী পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে চীন সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকে পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টিতে চীনের ভূমিকা, তাইওয়ান ও হংকং-এর আশেপাশে চীনের সামরিক তৎপরতার ওপর জোর দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। আগামী জুনে বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষ সম্মেলন উপলক্ষে এ বৈঠক করা হয়। এর আগে সোমবার মোতেগি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে চীনকে মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। তারা পূর্ব চীন এবং দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টির যে কোনও একতরফা অপচেষ্টার বিরোধিতা করতে সম্মত হন। তারা জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জি সেভেনভুক্ত দেশ গুলো হলো-কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের সূত্রপাত অষ্টম তলার একটি বায়িং হাউস স্পেক্ট্রা এসএন থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির গণশুনানিতে এ তথ্য পাওয়া গেছে। রোববার এফ আর টাওয়ার সংলগ্ন সফুরা টাওয়ারে পুলিশ কন্ট্রোল রুমে এ গণশুনানি হয়। গণশুনানিতে জানা গেছে, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থারও ঘাটতি ছিল। আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বাজেনি। ফলে কেউ সতর্ক হওয়ার সুযোগ পাননি। এতে হতাহতের সংখ্যা বেড়েছে। আগুন লাগার খবর পেয়ে ভবনে অবস্থানরত ব্যক্তিরা নামার চেষ্টা করেন। ততক্ষণে সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফায়ার এপিট সিঁড়িও ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। ভবনটিতে কখনও অগ্নি মহড়াও করেনি ভবন কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় ভবনে অবস্থানকারী ও আশপাশের ভবনের প্রত্যক্ষদর্শী ২৪ জন গণশুনানিতে অংশ নেন। পরে তদন্ত কমিটির আহ্বায়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান গণশুনানিতে পাওয়া এসব তথ্য জানান। তিনি বলেন, গণশুনানিতে অংশগ্রহণকারীদের ভাষ্য থেকে জানা গেছে, ভবনের অষ্টম তলার স্পেক্ট্রা এসএন বায়িং হাউসের অফিস থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগে। তবে আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। নিচে থেকে আগুন ওপরে উঠতে দেখা গেছে। তবে এসব চূড়ান্ত কোনো মতামত নয়। তদন্ত কমিটি আরও অনেক যাচাই-বাছাই করে রিপোর্ট দেবে। এদিকে প্রত্যক্ষদর্শীদের অনেকে এই বলে ক্ষোভ প্রকাশ করেছেন, ভবনটির বিভিন্ন অফিসে কর্মরত অনেকেরই সেখানে টাকা-পয়সা, ব্যাংকের চেকবই, ল্যাপটপ, পাসপোর্টসহ মূল্যবান কাগজপত্র রয়েছে। সেগুলো তারা আনতে পারছেন না। পুলিশ তাদের স্বাধীনভাবে অফিসে যাতায়াত করতে দিচ্ছে না। এতে তাদের মারাত্মক অসুবিধা ও ক্ষতি হচ্ছে। গত বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ২৬ জন মারা যান। আহত হন অর্ধশতাধিক। ভবনটিরও ব্যাপক ক্ষতি হয়েছে এতে। ভবনটির দশম তলার টেকনো সার্ভিস লিমিটেডের ম্যানেজার শরিফুল ইসলাম জানান, মানুষের চিৎকার শুনতে পেয়ে তিনি জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে শত শত লোককে দেখেন। তার পর বিষয়টি বুঝতে পেরে ফায়ার এপিট দিয়ে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। ফায়ার এপিট আর সিঁড়িতে ছিল ধোঁয়ার কুণ্ডলী। মানুষজনও ভিড় করে ছিল। পরে তিনি সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও একই অবস্থা দেখতে পান। তিনি আরও জানান, তাদের অফিসের ভেতর তিনটি ওয়াশরুম আছে। এর একটির জানালা বেশ বড়। ওই জানালার প্রায় সরাসরি আহমেদ টাওয়ারেরও একটি জানালা আছে। প্রথমে তিনি তাদের ওয়াশরুমের জানালাটা লোহার রড দিয়ে ভেঙে ফেলেন। পাশাপাশি পরিচিতজনদের ফোন দিয়ে আহমদ টাওয়ারের ওয়াশরুমের ওই জানালাটা ভাঙতে বলেন। তারা আহমদ টাওয়ারে উঠে সেই জানালার গ্রিল ভেঙে দেন। এর পর তাদের অফিসের ৩০-৪০ জন আহমদ টাওয়ারে গিয়ে সেটির সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এফ আর টাওয়ারের ২১ তলায় অবস্থিত কাশেম ড্রাইসেলের কর্মী সালাহউদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দরজা খুলতেই দেখি সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তার মধ্য দিয়েই ছাদে চলে যাই। ছাদ হয়ে পাশের ভবনে লাফিয়ে পড়ি। এ সময় হুড়োহুড়িতে অফিসের একজন মারা যান। এফ আর টাওয়ারের পাশের ভবন আওয়াল টাওয়ারের অষ্টম তলার একটি অফিসে কর্মরত অ্যাডভোকেট ফজলুর রহমান তালুকদার বলেন, অষ্টম তলাতেই প্রথম আগুন দেখতে পাই। আগুন ধরার আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস আসে। তবে পানি না পাওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে কিছু সময় লাগে। বনানীর বিটিএ টাওয়ারের নিরাপত্তাকর্মী আসলাম হোসেন বলেন, আগুন লাগার সময় কোনো শব্দ পাওয়া যায়নি। বাইরে থেকে নয়; ভবনের ভেতর থেকেই আগুন শুরু হয়েছে। তিনি বলেন, ভবনটিতে কখনও অগ্নিকাণ্ডের মহড়া দেখা যায়নি। অগ্নিকাণ্ডের সময় ভবনের মধ্যেই ছিলেন ইবনে হাসনাত। তিনি বলেন, ভবনের সিঁড়িতে বা ভেতরে যেভাবে আগুন নেভানোর সামগ্রী থাকার কথা, সে রকম ছিল না। ফায়ার এপিট রুটও কেউ খুঁজে পায়নি। অনেকে জানতই না ভবনটির কোথায় ফায়ার এপিট রুট আছে। এ জন্য সবাই সিঁড়িতে জড়ো হয়। ভবনটির নয় তলার ইম্পায়ার গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা এমএম কামাল জানান, আট তলায় আগুন দেখতে পেয়েই তিনি সিঁড়ি দিয়ে দ্রুত ছাদে চলে যান এবং লাফ দিয়ে অন্য ভবনে গিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী আসলাম বলেন, ভবনটির আট তলায় থাকা এসির পাইপে ধোঁয়া বেরুতে দেখার পরপরই আট তলার গ্লাস ভেঙে পড়ে। এফ আর টাওয়ারের ১১ তলার ইইউ সার্ভিস বিডি লিমিটেডে কর্মরত আমিনুল ইসলাম জানান, তিনি শুরুতেই ছাদ দিয়ে অন্য ভবন হয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে ভবনের সবাইকে ফোনে জানান। কিন্তু ধোঁয়া ও অন্ধকারের কারণে তার অফিসের সবাই নামতে পারেননি। একজন নারী ও চারজন পুরুষ কর্মী মারা গেছেন। ভবনটির ১৩ তলার ডার্ড নামে একটি পোশাক কারখানার কর্মী শফিকুল বলেন, নিরাপত্তাকর্মীদের বাঁশির শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে প্রথমে নিচে নামার চেষ্টা করি। কিন্তু সাত-আট তলার কাছে গিয়ে দেখি আর নামার মতো অবস্থা নেই। পরে ওপরে উঠে যাই। তরিকুল ইসলাম নামে আরেকজন বলেন, আগুন লাগার পর ছাদে চলে যাই। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে যখন বেরিয়ে আসি, তখন সিঁড়িতেই কয়েকটি লাশ পড়ে থাকতে দেখি। পাশের একটি ভবনের নিরাপত্তাকর্মী সুমন বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে। সাত তলায় আগুন জ্বলতে দেখি। এর পরই ওই তলার কাচ ভেঙে পড়ে।
6
একটি রাষ্ট্রের মর্যাদাবান রাষ্ট্র হয়ে ওঠার কতগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল অন্যতম। বাংলাদেশের সরকারগুলো রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানকে একটি লাভজনক সংস্থায় পরিণত করার চেষ্টা করে আসছে বলেই সংবাদমাধ্যমের খবরে প্রকাশ। কিন্তু সংকীর্ণ গোষ্ঠীস্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, ভ্রান্ত নীতি, দুর্নীতি ইত্যাদি কারণে বিমানের ভাবমূর্তি ঠিক সেভাবে কোনো পর্বেই খুব পরিচ্ছন্ন ছিল বলে স্মরণ করা কঠিন। তবে ইদানীং এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যা উড়োজাহাজ পরিচালনা, বিমানবন্দর ব্যবস্থাপনা বা বাংলাদেশের পতাকাবাহী বিমানের জন্য কোনো গৌরব বয়ে আনছে না। বরং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কারণে চোখ-কান খোলা রাখা মানুষের মনে ভয়মিশ্রিত একটা সংশয় তৈরি করছে। সাম্প্রতিক সময়ে যেভাবে নিরাপত্তা ছিদ্রের সন্ধান মিলছে, তাতে এই প্রশ্ন স্বাভাবিক যে বাংলাদেশের বিমানবন্দরগুলোর হলোটা কী? গত ফেব্রুয়ারিতে ব্যর্থ বিমান ছিনতাইচেষ্টা, তার আগে একজন ইউনিফর্মধারী পুলিশ তাঁর আত্মীয়কে বিদায় জানাতে চার স্তরের নিরাপত্তা ও তল্লাশির স্তর ভেদ করে আরোহণ করলেন উড়োজাহাজে। গত এপ্রিলে শাহ মখদুমে একই কায়দায় রাজশাহী পুলিশের ডিসি বিমানে উঠেছিলেন। এখন প্রকাশ পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে একজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ পাইলট ড্রিমলাইনার বোয়িং নিয়ে কাতার পর্যন্ত চলে গেছেন পাসপোর্ট ছাড়াই। মানবিক ভুল স্বাভাবিক, সেটা অপরাধ নয়। কিন্তু তাঁর ভুলটি শনাক্ত হওয়ার কথা। সেটা না হওয়া অস্বাভাবিক এবং সেটা অপরাধ। উত্তম একটি ব্যবস্থা ও নিয়মকানুন গড়ে তোলা অপরিহার্য সে কারণেই। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি খুবই সংবেদনশীল এবং এ ক্ষেত্রে বিশ্বজুড়ে জিরো টলারেন্সের নীতি নেওয়া হয়। কঠোর নিয়ম মেনে চলা যত ক্লেশকরই হোক না কেন, এখানে কোনো ছাড় নেই। এবং এই নিয়ম সবার জন্য সমভাবে প্রযোজ্য হওয়া উচিত। ইকুয়ালিটি বিফোর ল বা আইনের চোখে সমতার বিধান শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বব্যাপী স্বীকৃত ও নন্দিত হওয়ার কারণ শুধু মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে বর্ম তৈরির জন্যই নয়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সামাজিক শৃঙ্খলা, বিশেষ করে ব্যক্তি ও সমষ্টিগত নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে। গত এপ্রিলে চট্টগ্রামের বিমানবন্দরে ঢাকার উদ্দেশে ইমিগ্রেশন পেরোতে গিয়ে বেল্ট ও জুতা খুলতে হলো। সেটা ছিল পলাশ আহমেদের 'ময়ূরপঙ্খী' ছিনতাইচেষ্টার প্রতিক্রিয়া। এখন এর প্রয়োজনীয়তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন। কেনেডি বিমানবন্দরে দেখেছি, যখন নিরাপত্তা কর্মকর্তারা জুতা বা বেল্ট খুলতে বলেন, তখন তাঁরা অধিকতর বিনয়ী আচরণ করেন। এক তরুণ আমাকে 'স্যার' সম্বোধন করে জুতা খুলতে বলেন। আমাদের কর্মকর্তারাও অনুরূপ বিনয়ী হলে কড়া নিরাপত্তার যে ঝক্কি, তা যাত্রীরা অনেকটাই সহজভাবে নেবেন বলে মনে হয়। কিন্তু আমরা দেখলাম বিমান ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি দুঃখজনকভাবে ভিআইপিদের জন্য নিরাপত্তাজনিত কড়াকড়ি এড়াতে চাইলেন। কল্পনা করুন, লাইন ধরে মানুষ নিরাপত্তা চাহিদা মেটাচ্ছে। তার মধ্যে হঠাৎ এক বা একদল লোক, যাঁরা প্রধানমন্ত্রী বর্ণিত 'ভি', তাঁরা শিথিল ব্যবস্থায় নিরাপত্তাচৌকি পার হলেন। কত বিসদৃশ বিষয়। এ রকম একটি প্রস্তাব সংসদীয় কমিটিতে পাস হয়। কারণ, অপ্রিয় হলেও এটা আমাদের কালচারে আছে। ওই কালচারের কারণেই ইউনিফর্ম পরা পুলিশ বা পাইলট প্রতিষ্ঠিত আনুষ্ঠানিকতা ছাড়াই নিরাপত্তা স্তরগুলো তরতরিয়ে পার হতে পারেন। কাতারে আটক পাইলট তাঁর 'আটক' হওয়ার খবর ভুল বলে খণ্ডন করেছেন। বলেছেন কী করে তিনি ভুলে পাসপোর্ট ফেলে এসেছেন। আর এটা করতে গিয়ে তিনি কিন্তু কার্যত পাসপোর্ট পরীক্ষা না করার দায় নিজে নেননি। নিরাপত্তাব্যবস্থার, যথা 'ছিদ্রের' প্রতি ঠিকই তিনি অঙ্গুলিনির্দেশ করেছেন। বলেছেন, 'আমার কাছে পাসপোর্ট চাওয়া হয়নি।' কিন্তু ভ্রমণকারী মাত্রই জানেন, যাত্রীরা তাঁদের নিজের গরজেই পাসপোর্ট দর্শনীয়ভাবে হাতে রাখেন। আমরা ইতিমধ্যে জেনেছি, দায়িত্বরত একজন এসআইকে বরখাস্ত করা হয়েছে। এমনও হতে পারে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের পাইলটের পাসপোর্ট দেখতে চাওয়ার সাহস হয়তো অভিযুক্ত এসআইয়ের হয়নি। ভিআইপিদের ছাড় দেওয়াটাই তাঁর মতো চুনোপুঁটির অভ্যাসগত আদব হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট পাইলট এখন নিশ্চয়ই স্বীকার করবেন, সিস্টেম সঠিকভাবে সচল ও কার্যকর থাকলে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে এমন একটা দাগ লাগত না। ইদানীং সরকারের কিছু কাজকর্মে সমন্বয়হীনতার ছাপ বেশি চোখে পড়ছে। ঈদের চাঁদ দর্শন বিপর্যয়ের মধ্যে পাসপোর্টহীন পাইলট আটকের খবর বেরোল। আবার তাঁর আটক নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের বক্তব্যে ফারাক দেখা গেল। মন্ত্রণালয় বলছে, আটক হননি। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, পাইলট 'আটকের' ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও একটি তদন্ত কমিটি হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটির কর্মপরিধিতে আমরা তিনটি আলাদা বিষয় দেখি। এর মধ্যে ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর পাসপোর্টবিহীন দোহা ভ্রমণের কারণ এবং ঢাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি ইতিমধ্যে বহুলাংশে উদ্ঘাটিত বলে প্রতীয়মান হয়। তাই তিনটির মধ্যে যেটি সুদূরপ্রসারী এবং বেশি তাৎপর্যপূর্ণ সেটি হলো 'বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মপদ্ধতির ত্রুটি নিরূপণ।' চট্টগ্রামে ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টার ঘটনায় কী করে 'খেলনা' পিস্তল বা বন্দুক নিয়ে পলাশ বিমানে উঠেছিলেন, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার নয়। এ ধরনের তদন্ত রিপোর্টে গোপনীয়তা রাখতে নেই। এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের তদন্ত ফল প্রকাশের চেয়ে বেশি স্বচ্ছতা দরকার এ ধরনের নিরাপত্তা-সংক্রান্ত তদন্তের ফল প্রকাশে। আশা করব, এবার যে দুটি তদন্ত কমিটি হলো তার বিবরণ আমরা ওয়েবসাইটে পাব। আমাদের কাছে যা সব থেকে উদ্বেগজনক মনে হয়, সেটি হলো ভিআইপিদের নিয়মরীতি অগ্রাহ্য করে চলাই যেন এখন একটি অলিখিত বিশেষ অধিকার। এটা চূড়ান্ত বিচারে সবার জন্য আত্মঘাতী। তিন বছরের ব্যবধানে প্রধানমন্ত্রীর তিনটি সফর ঘিরে উড়োজাহাজ বা বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গ মানুষের নজরে এল। ২০১৬ সালে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বোয়িংয়ে 'মানবসৃষ্ট ত্রুটি' ঘটে। নাট-বল্টু ঢিলা হওয়ার কারণে সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করেছিল। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের দিনটি, যেদিন বাড়তি কড়াকড়ি প্রত্যাশিত, সেদিন পলাশ-কাণ্ড ঘটল। আমরা স্মরণ করতে পারি, নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির কারণে মার্চ ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কার্গো ফ্লাইট যেতে পারেনি। নিরাপত্তায় উদ্বিগ্ন যুক্তরাজ্যও একটি চেকলিস্ট দিয়েছিল। যদিও তা মেটানো হয়েছে। একইভাবে সাময়িক নিষেধাজ্ঞা এসেছিল অস্ট্রেলিয়ার তরফেও। সুতরাং নিরাপত্তার বিষয়গুলোর সবকিছুই ঠিকঠাক চলছে না। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয়ের বর্তমান ভাষ্য, দেশটির অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজগুলোর সবগুলোর ব্যাপারেই তারা শতভাগ ওয়াকিবহাল নয়। উড়োজাহাজ তদারককারী জাতিসংঘের সহযোগী সংস্থা আইকাওর ওয়েবসাইট পর্যালোচনায় দেখি, আটটি গুণমান বিচারে (আইন, সংগঠন, ছাড়পত্র, অপারেশনস, নিরাপদ ভ্রমণ, দুর্ঘটনা তদন্ত, বিমান চালনা এবং রানওয়ে) ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তান বা মালয়েশিয়ার তুলনায় বাংলাদেশের অবস্থান খারাপ নয়। তবে তুলনাটা যদি উৎসাহী অনেকের মতো আমরা সিঙ্গাপুরের সঙ্গেই করি, তাহলে আমরা ঢের পিছিয়ে। আইন ও সংগঠন হিসেবে তারা ১০০ মার্কস (শতাংশ হিসাবে) পেয়েছে। বাংলাদেশের স্কোর ওই দুটিতে যথাক্রমে ৭১ ও ৮০। আইনি ক্ষেত্রে বিশ্বের গড় স্কোরের (৭৪) নিচে বাংলাদেশ। সিঙ্গাপুর অন্য ছয়টিতে ৮৯ বা তার ওপরে। দুর্ঘটনা তদন্ত ও রানওয়েতে বাংলাদেশের স্কোর ৭০-এর নিচে। প্রধানমন্ত্রী গতকাল নিজেই বলেছেন, আইকাওর সকিউরিটি লেভেলের ৭০ শতাংশ অর্জন করতে পেরেছে বিমান। এবারের আলোচ্য পর্বটির মূল উদ্বেগ নিরাপত্তা প্রশ্নে ঢিলেঢালা মনোভাব। সহকর্মী এ কে এম জাকারিয়া গত ফেব্রুয়ারিতে তাঁর এক লেখায় রসিকতা করে মন্তব্য করেছিলেন, আমাদের বিমানবন্দরের নিরাপত্তার ভঙ্গিটা 'আরামে দাঁড়াও'। বিনা পাসপোর্টে পাইলটের ভ্রমণ মনে করিয়ে দিল, তারা একই আয়েশি ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে আছে। প্যারেড, সোজা হও, 'স্বর্ণ প্রসবিনী' বিমানকে কমান্ড দেওয়ার এখনই সময়। মিজানুর রহমান খান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক[]
8
গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গতকাল রোববার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু ভর্তি একটি ট্রলি জব্দ এবং এক বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়।অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গতকাল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসলে এই অভিযান চালানো হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা ধামুর বোল্লারপাড় গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি বালু ভর্তি ট্রলি জব্দ এবং বালু ব্যবসায়ী ইয়াছিন আলীকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। ইয়াছিন দক্ষিণ কোলকোন্দ চেংডোবা গ্রামের বাসিন্দা।সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, 'ইয়াছিন আলী তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। তাই তাঁকে অপেক্ষাকৃত কম শাস্তি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।'অভিযোগ অনুযায়ী, ইয়াছিন বালুর ব্যবসা করে এখন দুটি ট্রাক্টর ও ট্রলি কিনে বালু উত্তোলনের পাশাপাশি পরিবহনের ব্যবসা করছেন। এতে চালকের দায়িত্ব পালন করছেন তাঁর দুই ছেলে জামাল ও কামাল। তাঁদের দাপটে এলাকার কেউ অবৈধভাবে বালু উত্তোলনের বিপক্ষে কথা বলার সাহস পান না।
6
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নকুল কুমার দাস (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ছিলেন স্কুল শিক্ষক। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জন। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়। নকুলের বন্ধু পার্থ চক্রবর্তী বলেন, তার বাড়ি নওগা। থাকতেন যাত্রাবাড়ী শনির আকড়া নুরপুর এলাকায়। ওই এলাকায় একটি স্কুলে শিক্ষকতা করতেন। ২০১৬ সালে তার ব্রেইন স্ট্রোক হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিতেন এবং বাসাতেই থাকতেন। সোমবার অনেক অসুস্থ হয়ে পড়লে তাকে সন্ধ্যায় ঢামেকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তার মৃত্যু হয়। স্বজনরা মরদেহ নিয়ে গেছে। এ নিয়ে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হলো এই হাসপাতালে। নকুলের ভাতিজা শুভ্র দাস বলেন, দুইদিন ধরে সামান্য জ্বর ছিল চাচার। তিনি অসুস্থতার কারণে স্কুলে যেতে পারেন না। তার স্ত্রী শিউলী দাস ওনার পরিবর্তে চাকরি করছেন।
6
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। আর এতেই থেমে গেছে রাজধানীর সড়ক। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারছে না মানুষ। আবার অনেকে গন্তব্যে পৌঁছাতে গাড়ি ছেড়ে হাঁটা শুরু করেছে।যাত্রীদের মতো গাড়ি ছেড়ে হাঁটার সুযোগ নেই গাবতলী সার্ভিস পরিবহনের শ্রমিক হারুনের। দুপুর ১২টার দিকে ফার্মগেটের সিগন্যালে বসে কথা হয় তাঁর সঙ্গে। চোখে-মুখে বিরক্তি প্রকাশ করে হারুন বলেন, 'সকাল ৭টায় যাত্রাবাড়ী থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। গাবতলী হয়ে মাত্র ফার্মগেট এলাম। প্রতিদিন এই সময়ে দুই থেকে তিন ট্রিপ দিতে পারি। কিন্তু আজ এক ট্রিপও হলো না। ঢাকার সব রাস্তায় জ্যাম। আইজ মনে হয় বেতন ছাড়াই বাড়ি যাইতে হবে।'একই গাড়ির যাত্রী রুবেল ইসলাম। রংপুর থেকে সকালে ঢাকায় এসেছেন। গুলিস্তানে যাওয়ার জন্য বাসে উঠেছেন। কিন্তু রাস্তায় তীব্র যানজটের কবলে পরে অস্বস্তিতে আছেন। জানালেন, গরম সহ্য করতে পারেন না। তাই যানজেটর মধ্যে বসে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। গাড়ি থেকে নেমে রাস্তায় বসে আছেন।বেশি বিপদে পড়েছে দূরের যাত্রীরা। তারা চাইলেও হেঁটে যেতে পারছে না। স্বল্প দূরত্বের অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে। তেমনই একজন শাহজাহান মিয়া। জানালেন আমিনবাজার থেকে কারওয়ান বাজারে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। গাবতলীতে আসার পরে যানজটের কবলে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে বসে থাকার পরে হাঁটা শুরু করেছেন। পায়ে হেঁটে এবং কয়েকটি বাস বদলে ফার্মগেটে আসতে তাঁর দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।মোহাম্মদপুর থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন শাওন। জানালেন, অন্যান্য দিনে আধা ঘণ্টায় ফার্মগেট চলে আসেন। কিন্তু আজ আসাদগেটেই বসেছিলেন ৪০ মিনিট। বাধ্য হয়ে হেঁটে ফার্মগেটে এসেছেন।সকাল থেকে দীর্ঘ যানজট বলে জানান ফার্মগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা। তাঁরা জানান, অনেক দিন পর স্কুল-কলেজ একসঙ্গে খোলার কারণে যানজট আজকে একটু বেশি।
6
উত্তর কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয় আটককৃত 'সন্দেহভাজন' মার্কিন নাগরিকের নাম প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি বলছে যে, 'টনি কিম' নামের মার্কিন নাগরিকই 'কিম সাং-দুক'। রোববার এই মার্কিন-কোরিয়ান নাগরিককে পিয়ংইয়ং ত্যাগ করার সময় গ্রেপ্তার করা হয়। কিমকে গ্রেপ্তারের পেছনে উত্তর কোরিয়া অবশ্য সুনির্দিষ্ট কোন কারণ জানায় নি। কিম গ্রেপ্তার হবার দুসপ্তাহ আগেও পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিবিসিকে বলেছে তার 'ব্যক্তিগত' কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত নয়। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, পঞ্চাশের কাছাকাছি বয়সী কিম বিভিন্ন দাতব্য কাজকর্মে জড়িত ছিলেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারীতে 'অট্ট ওয়ার্মবিয়ার' নামে একজন মার্কিন নাগরিককে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার ফলে দেশটি সেদেশে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যাপারে উদ্বিগ্ন।
3
প্রথম দফা সংলাপের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল দ্বিতীয় দফায় সংলাপে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট। গণভবনে বুধবার বেলা ১১টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবেন। মঙ্গলবার রাতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৮/মাহবুব
6
নাটোরের নলডাঙ্গা উপজেলার পঞ্চম ধাপে অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কিশোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তা নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোনো ছাড় দেওয়া হবে না। আচরণবিধি সঠিকভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সালাম। বিডি প্রতিদিন/এমআই
6
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬। খুবই গুরুত্বপূর্ণ এই সম্মেলন ১ নভেম্বর থেকে শুরু হয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। বহুল প্রত্যাশিত এ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শতাধিক দেশের সরকারপ্রধান। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট! তার এই ঘুমানোর একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জলবায়ু সম্মেলনে বাইডেনের চারদিকে বিশ্বনেতারা বসা। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ চলছে। এর মধ্যেই ঘুমের কারণে চোখ খোলা রাখতে রীতিমতো লড়াই করতে হচ্ছে বাইডেনকে। পরে এক সহযোগী এসে এমন বিব্রতকর পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করেন। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। সূত্র : ফোর্বস, খালিজ টাইমস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
করোসাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে একটি রূপরেখা তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এটি রবিবার সকালে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার জন্য তার কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিলেই লকডাউন কার্যকর হবে সারাদেশে। জানা গেছে, লকডাউন ঘোষণার রূপরেখা চূড়ান্ত করতে শনিবার (৩ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে সোমবার সকাল থেকে পরবর্তী সাত দিনের জন্য লকডাউনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা রাখার প্রস্তাব করা হয়। সঙ্গে খোলা রাখতে বলা হয় জরুরি সেবা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, শনিবার রাতে লকডাউনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর লকডাউনের রূপরেখাসহ বৈঠকের একটি সারসংক্ষেপ রবিবার সকালে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
6
প্রেমের সম্পর্ক থেকে আদালতে বিয়ে করতে গিয়েছিলেন মুসলিম তরুণ ও হিন্দু তরুণী। জোরপূর্বক সেই বিয়ে রুখে দিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। এমনকী যুগলকে পুলিশের হাতে তুলে দেয় সংগঠনের সদস্যরা। পুলিশও মুসলিম তরুণের বিরুদ্ধেই ব্যবস্থা নিল। ধর্মান্তকরণ বিরোধী আইনে তরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে তরুণীকে অপহরণেরও অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে। গত সোমবার বিকেলে জেলা আদালতে বিয়ে করতে যায় মুসলিম তরুণ ও তার বান্ধবী হিন্দু তরুণী। সেই সময় হিন্দুত্ববাদী সংগঠন 'হিন্দু যুব বাহিনী'র সদস্যরা বাধা দেয় যুগলকে। তরুণের বিরুদ্ধে 'লাভ জিহাদের' অভিযোগ আনে তারা। এরপর যুগলকে পুলিশের হাতে তুলে দেয়। তরুণ-তরুণীকে পুলিশের হাতে তুলে দেয়ার সময় 'জয় শ্রীরাম' স্লোগান তোলে হিন্দুত্ববাদীরা। মোরাদাবাদ পুলিশ জানিয়েছে, মুসলিম তরুণের বাড়ি মোরাদাবাদের কাটঘর এলাকার কুরুলাতে। তরুণীর বাড়ি পাঞ্জাবের লুধিয়ানায়। অভিযুক্ত তরুণটি লুধিয়ায় তরুণীর বাড়ির কাছাকাছি একটি দোকানে কাজ করতেন। সেই সময় উভয়ের মধ্যে সম্পর্ক হয়। সম্প্রতি তরুণ-তরুণী লুধিয়ানা থেকে নিরুদ্দেশ হয়। যার পর তরুণীর পরিবার নিখোঁজ ডায়েরি করে। মোরাদাবাদের এক পুলিশ প্রধান রবীন্দ্র প্রতাপ সিং বলেন, 'তরুণ-তরুণীর সম্পর্ক ছিল। ১৪ এপ্রিল তারা লুধিয়ানা থেকে পালিয়ে মোরাদাবাদে আসে। ওরা বিয়ে করতে যাচ্ছিল। সেই সময় হিন্দু যুব বাহিনী ওদের আটকায়।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে তরুণীকে লুধিয়ানায় তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত মুসলিম তরুণের বিরুদ্ধে ধর্মান্তকরণ বিরোধী আইন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে আগরায় অনেকটা একই ধরনের ঘটনায় মুসলিম তরুণের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একটি হিন্দুত্ববাদী সংগঠন। ওই ঘটনায় প্রেমিক মুসলমান তরুণ ও হিন্দু তরুণী নিরুদ্দেশ হন। এরপরই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। যদিও তরুণী জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় মুসলিম যুবকের সাথে বাড়িছাড়া হয়েছিলেন। সূত্র : সংবাদ প্রতিদিন
3
পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আহত ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। জানা যায়, পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি আজ বিকেল ৫টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ইতিমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়েমুচড়ে গেছে।জানা যায়, ট্রেনটি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটছিল। প্রাথমিকভাবে জানা যায় ট্রেনটি ছাড়ার সময় ৭০০ যাত্রী ছিল। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ট্রেনের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে ওই এলাকার আশপাশের সব হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।
3
কাল রাত থেকেই জ্বর। এরপর যোগ হয় খাবারের স্বাদ-গন্ধ না পাওয়া এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া। এতে ঘাবড়ে যান কবরীর ছেলে শাকের চিশতী। দ্রুত পরিচিত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ছুটে যান একটি সরকারি হাসপাতালে। করোনার পরীক্ষা শেষে সেখানে ভর্তি হতে না পেরে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার দুপুরে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেন শাকের চিশতী।বরেণ্য অভিনয়শিল্পী ও মুক্তিযোদ্ধা মা সারাহ বেগম কবরী হাসপাতালে ভর্তির পর থেকেই সঙ্গে ছিলেন ছেলে শাকের চিশতী। পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভালের দায়িত্ব পড়ে শাকের চিশতীর ওপর। মাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি-সবই করতে হয়েছে শাকেরকে। শাকের তাঁর বন্ধু ও কবরীর কাছের কয়েকজনকে নিয়েই মায়ের শেষবিদায়ের কাজটি সম্পন্ন করেন। মায়ের মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপরই ঢাকার বারিধারার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন শাকের চিশতী। বেলা আড়াইটায় শাকেরের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি প্রথম আলোকে বললেন, 'ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি। করোনার টেস্টও করানো হবে। জ্বর, স্বাদ-গন্ধ না পাওয়ার না পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন ৯৫-এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। তাই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে যাই।' করোনায় আক্রান্ত দেশবরেণ্য অভিনয়শিল্পী কবরী গত শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খুসখুস কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অবশেষে ৮ এপ্রিল দুপুরে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু পরদিন শুক্রবার রাতে তিনি মারা যান।
2
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার ও সোমবার দুই দিন বিদ্যালয়ের (স্কাউট) শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থায়নে ইটের সুরকি ফেলে রাস্তা সংস্কার করেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি খানাখন্দে ভরা। জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আনোয়ারা নীনা বলেন, আমাদের বিদ্যালয়ের চলাচলের রাস্তাটি ভারী বালি বোঝাই ট্রাক যাতায়াত করায় চলাচলে অনুপযোগী হয়ে যায়। আমার বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করি। তিনি আরো বলেন, বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা সমাজ সেবামূলক কাজ করে ১৫ জন শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছে। বিডি প্রতিদিন/এমআই
6
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শুরু হয়ে গেছে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। ড্রাফটের আগে অটো চয়েজ হিসেবে মাহমুদুল্লাহকে নিয়েছিল ঢাকা। আজ ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়েই তামিমকে নেয় দলটি। পরে ডাকে মাশরাফিকেও নিয়ে নেয় একই দল। চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নে তিনি বলেন, 'ভালো দল সবসময় ভালো ফলের নিশ্চয়তা দেয় না। চ্যাম্পিয়ন হব কি হব না, এটা অনেক পরের কথা। আপনি সেরা দলটা বানাতে পারেন। কিন্তু তারা ভালো করবে কি না সেটা আগে থেকে বলা যায় না। একটা খুব বেশি ভালো না, এমন দলও ভালো করতে পারে। নির্ভর করবে আমরা কীভাবে খেলি। দল নিয়ে অনেক খুশি। কিন্তু আমাদের ভালো খেলতে হবে। ঢাকার স্কোয়াড দেখে নিন : সরাসরি যারা : মাহমুদুল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান)। ড্রাফট থেকে দেশি যারা : তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন। ড্রাফট থেকে বিদেশি দুজনই আফগানিস্তানের। তারা হলেন মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
ছাত্রলীগে মূল্যায়নের মূল নির্ণায়ক হবে এই সংগঠন ও এর আদর্শের প্রতি কর্মীদের আন্তরিকতা (ডেডিকেশন) আর দায়বদ্ধতা (কমিটমেন্ট)। হ্যালো, ভাই, লবিং আর 'গিভ অ্যান্ড টেক'নির্ভর রাজনীতি স্রেফ ভুলে যান।বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আজ রোববার নিজে ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেছেন। রব্বানী তাঁর এই পোস্টের শিরোনামে লিখেছেন, 'তোমরা যারা শেখ হাসিনার ছাত্রলীগ করতে চাও'। তিনি বলেছেন, কর্মীর এবং কর্মীর পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে আদর্শিক ত্রুটি বড় অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।রব্বানী বলেন, পদ পেয়ে নেতা বনে যাওয়ার সুযোগ এই ছাত্রলীগে নেই। কর্মীকে মানবিক ও সাংগঠনিক গুণের মাধ্যমে তৃণমূলের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে তাদের মনে 'নেতা' হিসেবে আসন গড়তে পারলেই শীর্ষ পদের জন্য বিবেচ্য হবেন।ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, নতুন ইতিহাস গড়ার দৃঢ় প্রত্যয়ে, ইতিবাচকতার নব বার্তা নিয়ে আসা শেখ হাসিনার ছাত্রলীগের একজন গর্বিত অংশীদার হতে চাইলে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস, প্রধানমন্ত্রীর জনবান্ধব উন্নয়ন-রাজনীতির দর্শনে আস্থা রাখা ও শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে নিরলস শ্রম দিতে হবে। সংগঠনে মূল্যায়ন পেতে হ্যালো, ভাই, লবিং আর 'গিভ অ্যান্ড টেক'নির্ভর রাজনীতি স্রেফ ভুলে যেতে হবে। মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে। স্বেচ্ছায় রক্তদান, পীড়িতের সেবা, আর্তমানবতার পাশে দাঁড়ানোসহ যেকোনো জনহিতকর কাজে ছাত্রলীগ থাকবে সবার আগে। একদিকে স্বাধীনতাবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র প্রতিরোধে, প্রতিবাদী মশাল হাতে রাজপথে, আবার সময়ের প্রয়োজনে সৃজনশীলতার কলমে বা কি-বোর্ডে মেধার স্বাক্ষর রাখতে হবে ছাত্রলীগকে। রব্বানী লিখেছেন, সিটিজেন জার্নালিজম আর সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যথাযথ জ্ঞান থাকতে হবে। অনলাইনে অপশক্তির নেতিবাচক কর্মকাণ্ড ও গুজব-সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দিতে হবে। সংগঠনের প্রতি আবেগ এবং অর্পিত দায়িত্ব-কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। পদ-পজিশন, ক্ষমতা যদি ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের মানসিকতা থাকে, তাহলে সেই কর্মী ছাত্রলীগে বেমানান। হাসিমুখে ভালোবাসা দিয়ে ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করে তাদের অন্তরে শ্রদ্ধা-ভালোবাসার স্থান করে নিতে হবে। ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলে আসন্ন জাতীয় নির্বাচনে 'নৌকা'র পক্ষে জনমত গড়ে তুলতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে। কর্মীর মেধা বিকাশে যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে ছাত্রলীগ বদ্ধপরিকর থাকবে। ছাত্রলীগের নতুন এই সাধারণ সম্পাদক বলেন, 'ছাত্রলীগের বিগত দিনের কমিটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে ছাত্রলীগের যেকোনো পর্যায়ে অনুপ্রবেশের সুযোগ যারা সৃষ্টি করেছে, যারা "ভাই" ভিত্তিক রাজনীতি আর স্বজনপ্রীতির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছেন তারা হয়তো এমনটা তাদের অবচেতন মনে করেছেন। ছাত্রলীগ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে হতাশা, যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেই হতাশা দূর করে আশার আলো ফোটাতে এবারের ছাত্রলীগের কমিটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ছাত্রলীগের প্রতিটি পর্যায়ে এমন জনবান্ধব ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি থাকবে, নেতৃত্ব মূল্যায়ন পদ্ধতি এমন হবে, যেন গণমানুষ ভাবে, সে যেন তাদেরই পছন্দে নির্বাচিত।'
9
চার বছর বয়সী সন্তানকে বাসায় রেখে শাহানাজ যখন দুধ কিনতে দোকানে গিয়েছিলেন, তখনই বস্তিতে আগুন লাগে। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় ভেতরে প্রবেশ করতে পারছিলেন না তিনি। বিলাপ করতে করতে একপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়েই বস্তিতে যান। সেখানে গিয়ে ঘর থেকে সন্তানকে উদ্ধার করে বাইরে আসেন। ছেলেকে উদ্ধার করতে পারলেও আগুনে ঘর পুড়েছে শাহানাজের। গত রোববার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে লাগা আগুনে শাহনাজের ঘরসহ পুড়ে যাওয়া ঘরের সংখ্যা দুই শতাধিক। বস্তিবাসীরা জানিয়েছেন, গতকাল সোমবার পর্যন্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। শাহানাজের স্বামী আবদুল হাই গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঘরের চারপাশে লাগানো টিন আর আগুনে পুড়ে যাওয়া খাটের কাঠ ছাড়া তাঁর ঘরে আর কিছুই নেই। সবকিছু ঠিকঠাক হওয়ার আগপর্যন্ত খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। আবদুল হাই বলেন, আগুন নিভে যাওয়ার পর ঘরে গিয়ে একটি হাঁড়ি-পাতিলও খুঁজে পাননি। একটি চক্র মালামাল লুটপাট করেছে। ভোলার লালমোহন থেকে এসে সাত বছর আগে কল্যাণপুরের এ বস্তিতে বসবাস শুরু করেন আবদুল হাই। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করছিলেন তিনি। আগুনে সব হারিয়ে এখন পরিবার নিয়ে বিপাকে পড়েছেন পেশায় রিকশাচালক আবদুল হাই। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকের গতকাল বিকেল পর্যন্ত খাবার জোটেনি। পুড়ে যাওয়া বস্তির ছবি তুলতে গেলে আক্ষেপ করে আলী আকবর নামের এক বস্তিবাসী বলেন, 'সব তো পুড়ে ছাই। না খেয়ে আর কতক্ষণ থাকব।' আলী আকবরের সঙ্গে আলাপে জানা যায়, গতকাল দুপুর পর্যন্ত বস্তিবাসীদের কেউ খাবার দেয়নি। আশপাশের বস্তিতে যাঁদের স্বজন আছেন, তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুপুরের খাবার দিয়ে যান। পরে বিকেল সাড়ে চারটার দিকে খুকুমণি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠনকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করতে দেখা যায়। ঢাকার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে গতকাল বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৭৯টি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
6
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার কমিশনের ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় ১২টি, ময়মনসিংহে ২টি এবং বাকি বিভাগগুলোতে ১টি করে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের পরীক্ষার জন্য ৪ ঘণ্টা, ১০০ নম্বরের পরীক্ষার জন্য ৩ ঘণ্টা, ৫০ নম্বরের গাণিতিক যুক্তি পরীক্ষার জন্য ২ ঘণ্টা এবং ৫০ নম্বরের মানসিক দক্ষতা পরীক্ষার জন্য ১ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মুখে মাস্ক ছাড়া অন্য কিছু রাখা যাবে না। পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব রকম ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এই লিংকে।
1
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, 'রবীন্দ্রনাথ মূলত আমাদের পূর্ববঙ্গের। কারণ, পূর্ববঙ্গ বা বাংলাদেশে অবস্থান তাকে পরিপূর্ণ রবীন্দ্রনাথ করেছে, মাটি ও মানুষের সঙ্গে নিবিড় আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। এদেশের বিভিন্ন জায়গায় রয়েছে কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা। জমিদারি পরিচালনা করতে এসে এসব জায়গায় থেকেছেন কবি, রচনা করেছেন মহামূল্য সাহিত্যকর্ম।' বৃহস্পতিবার বিকালে রাজধানীর দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সাবেক সচিব ও আইজিপি নুর মোহাম্মদ এমপি প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীতশিল্পী শামা রহমান, অণিমা রায় প্রমুখ। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। এ ছাড়া স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, গান ও নৃত্য পরিবেশিত হয়। সূত্র : বাসস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
নুসরাতরা তিন ভাই এক বোন। সবাই মাদ্রাসামুখী। তাঁদের বাবা মাদ্রাসার শিক্ষক। ঈদগাহ মসজিদের ইমাম। গত দুই দশকের মতো এবারও ব্যতিক্রম নেই। ঈদের নামাজ পড়িয়েছেন। কিন্তু পরিবারে কারও মনে শান্তি ছিল না। পরিবারের আদরের মেয়ে নুসরাতের শূন্যতায় তাঁরা ছিলেন শোকাতুর। পুলিশ প্রশাসন নিরাপত্তা দিয়েছে। তাঁদের বাড়িতে পাহারা বসিয়েছে। পুলিশ চিনি-সেমাই দিয়েছে। পরিবারের সবার জন্য উপহার হিসেবে দিয়েছে নতুন পোশাক। কিন্তু তাঁরা দেখেছেন, ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার হননি। তিনি হয়তো তাঁর পরিবারের সঙ্গে ঈদ করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁর অসুবিধা হয়নি। ফেনীর পুলিশ সুপার এবং রংপুরের ডিআইজির সঙ্গে গত দুদিনে কথা বলে নিশ্চিত হয়েছি যে পুলিশ বিভাগ এর আগে অভিযোগপত্র দিয়ে দেশবাসীর মনে বিরাট আশাবাদ তৈরি করেছিল। আমরা তাদের প্রশংসা করেছি। কিন্তু সেটা ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কেমন যেন বেসুরো ঠেকছে। তাঁকে দ্রুত গ্রেপ্তারই কেবল আমাদের সংশয়ের অবসান ঘটাতে পারে। নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান। তিনি তাঁর ফেসবুকে লিখেছেন, 'আবার এসেছে ঈদ, পাড়া-প্রতিবেশীর ঘরে ঘরে দেখছি আনন্দের বন্যা। আর আমাদের ছোট্ট ঘরে শুধু কান্নার শব্দ। অথচ গত বছরের এই সময় আমাদের এই সংসারে কতই না আনন্দ ছিল। আজ আপুমণিকে হারিয়ে সব আনন্দ অশ্রুজলে বিবর্ণ হয়ে গেছে। ঘাতকের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল আমাদের সোনালি সংসার।' রায়হানের আকুতি ঝরে পড়ে: 'সীমাহীন অঝোর ধারায় দুচোখে অশ্রু ছাড়া যেন আর কিছুই বের হচ্ছে না। একবুক চাপা কষ্ট, বেদনায় আমার ছোট্ট হৃদয় দুমড়েমুচড়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে মনে পড়ে যাচ্ছে আপুর কথা।' মায়ের অবস্থা বর্ণনা করেন রায়হান: 'একমাত্র মেয়েকে হারিয়ে দিনরাত কাঁদতে কাঁদতে দুচোখের অশ্রুও শুকিয়ে গেছে..! বারবার শুধু মা মা করে চিত্কার করছে, কীভাবে মাকে সান্ত্বনা দেব, নিজেকে নিজেই স্থির রাখতে পারছি না।'রায়হান তাঁর বোনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন: 'আমার কলিজার টুকরা বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার বোনকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করুক।' তাঁরা একান্নবর্তী পরিবার। বড় ভাই মাহমুদুল হাসান নোমান ফাজিল পাস করেছেন। মেজো ভাই আশমাদুল হাসান আরমান আলিম পাস। দুই বছর হলো তিনি কুয়েতপ্রবাসী। তৃতীয় ছিলেন নুসরাত। ছোট ভাই রাশেদুল হাসান রায়হান। এই ঈদের আগেই আরমানের আসার কথা ছিল, কিন্তু আসেননি। কোরবানির আগে আসতে পারেন।ঈদের দিন আমরা নোমানের সঙ্গে কথা বলি। ওসি মোয়াজ্জেমের সঙ্গে কি আপনার বোন মারা যাওয়ার আগে কথা বলেছিলেন, জানতে চাইলে প্রথমে বললেন, 'এই বিষয়ে এখন আর কথা বলব না।' পরে বললেন, 'স্যারের সঙ্গে নরমাল কথা হয়েছিল। এই রকম ঘটনা ঘটবে, তা তো আমরা কল্পনা করতে পারিনি। ২৭ মার্চ আমার সঙ্গে তাঁর (ওসি) কথা হয়েছিল।'কী কথা হয়েছিল?'এই বিষয়ে এখন আর মুখ খুলব না। যা হওয়ার হয়েছে।'নিরাপত্তাহীনতার কারণে সার্বক্ষণিক বাড়িতে আপনারা পুলিশ প্রহরায় আছেন কি না, জানতে চাইলে বললেন, 'জি আছে। চারজন পুলিশ ডিউটি দিচ্ছে। নিরাপত্তার অসুবিধা নাই।' এরপর তাঁদের আইনজীবী রফিকুল ইসলামের ফোন নম্বর চাইলাম।টেলিফোনের অপর প্রান্তে কিছুক্ষণের জন্য নীরবতা। অস্ফুটে প্রায় স্বগতোক্তি করলেন, 'অনুমতি ছাড়া দেওয়া ঠিক হবে কি না।' এরপর কথা শেষ করার আগে বললেন, 'তিনি আমাদের মেয়র।' আমরা ভাবি, এই মামলার বিচারের ভবিষ্যতের সঙ্গে শুধু পুলিশ নয়, স্থানীয় ক্ষমতাসীন দলের সংবেদনশীলতা বিবেচনায় নিতে হবে। আমরা তাই আঁচ করতে চাইলাম, কী রাজনৈতিক পরিবেশে নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার উপাখ্যান তৈরি হয়েছিল।সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে আছেন। তাঁকে স্বপদে বহাল রেখে কয়েক দিন আগে একজন ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছাত্রলীগের নেতা শাহাদত হোসেন শামীমের সঙ্গে রুহুল আমিনের ৬ সেকেন্ড কথা হয়েছে বলে অভিযোগ হয়েছে। রুহুল আমিনকেও রিমান্ডে নেওয়া হয়। কর্মকর্তারা বলেছিলেন, তদন্তে রুহুল আমিনের সংশ্লিষ্টতা মিলেছে। গ্রেপ্তার হওয়া ২১ আসামির পক্ষে ফেনীর কোনো আইনজীবী অংশ নেননি। এই অবস্থা কত দিন টিকবে, সেটি একটি প্রশ্ন। গত ২৭ মে রুহুল আমিন সমর্থকেরা একটি ইফতার পার্টিতে বলেন, রুহুল আমিন নির্দোষ। তাঁরা দাবি করেন, একটি প্রভাবশালী মহলের চক্রান্তে তাঁকে জড়ানো হয়েছে। রুহুল আমিনকে ভাবী মেয়র প্রার্থী মনে করা হয়। গত ৩১ মার্চে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রুহুল আমিনকে জেলা আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল। কিন্তু কেন্দ্র থেকে তাঁর নাম বাদ পড়ে। এরপর তাঁর ঘনিষ্ঠজনেরা দাবি করেন, ভবিষ্যতে তাঁকে মেয়র প্রার্থী করা হবে। চরচান্দিয়া ইউনিয়নের ভোটার ছিলেন রুহুল। এরপর তাঁকে সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চরগণেশের ভোটার হতে দেখা যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনাগাজী আওয়ামী লীগ দুটি ভাগ আছে। বলা হয়, সেখানে কর্মী নেই, সবাই নেতা। এটা প্রকাশ্য গোপনীয় যে রুহুল আমিনের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব আছে।অবশ্য মেয়র রফিকুল বৃহস্পতিবার রাতে মুঠোফোনে আমাদের বলেন, মতবিরোধ থাকতে পারে কিন্তু কারও প্রার্থী হওয়া দোষণীয় নয়। তাঁর কথায়, 'আমরা একটি সেরা অভিযোগপত্র পেয়েছি। আশা করি ১৬ জনেরই সর্বোচ্চ শাস্তি হবে।' তাঁর মতে, ওসি মোয়াজ্জেম আইনের চোখে পলাতক। ধরা তাঁকে পড়তেই হবে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অভিযুক্ত মাকসুদ আলম অন্যতম কাউন্সিলর। তিনি রহুল আমিনের সমর্থক। তাঁর ব্যবসায় সহযোগী। রুহুল আমিন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি। তাঁর পরিবারের কেউ মাদ্রাসায় পড়ে না। তাঁর ছেলেমেয়ে থাকেন আমেরিকায়। মাকসুদ মাদ্রাসার অভিভাবক সদস্য। নিয়ম হলো অভিভাবক কোটায় সদস্য হতে হলে তাঁর সন্তানকে মাদ্রাসার ছাত্র হতে হবে। অধ্যক্ষ সিরাজ তাঁর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মাকসুদকে মাদ্রাসা কমিটিতে নেন। মাকসুদের কোনো সন্তান মাদ্রাসায় পড়ে না। এই তথ্য দলের কারও অজানা ছিল না। মাকসুদ এজাহারনামীয় ৪ নম্বর আসামি। অভিযোগপত্রেও তাঁর নাম এসেছে। রুহুল আমিনের নাম এজাহারে ছিল না। অভিযোগপত্রে তাঁর নাম আছে। এরপরের আলোচিত চরিত্র নুসরাতের মাদ্রাসা শাখার ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শামীম। একই সঙ্গে তিনি চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক। তিনি এজাহারনামীয় ৩ নম্বর আসামি ছিলেন। অভিযোগপত্রে তাঁর নাম এসেছে। শামীমের বাড়ি চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকায়। ঘটনা ঘটার পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিলনের সঙ্গে ৬-৭ বার ফোনে কথা হয় বলে পত্রিকান্তরে প্রকাশ। সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান নিজকে নির্দোষ দাবি করেন। মিলন বর্তমানে আওয়ামী লীগের নেতা। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি। ঘটনার পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল মোতালেব চৌধুরী দাবি করেন, ওই মাদ্রাসায় ছাত্রলীগের কোনো কমিটিই নেই। শাহাদত তাঁদের কেউ নন। অথচ শাহাদতের সচিত্র বর্ণাঢ্য দলীয় পোস্টার সাক্ষ্য দিচ্ছে যে তিনি তাঁদেরই একজন। আবদুল মোতালেব চৌধুরীকে পোস্টার দেখিয়ে প্রথম আলোর সংবাদদাতা জানতে চান, তাঁর প্রচার সম্পাদক দাবি করা কি অসত্য? উত্তরে তিনি বলেছেন, 'আমি কোনো মন্তব্য করব না।' আমরা বুঝতে চাই, দেশ-বিদেশে এত বড় ঝড়ের পরে কেন্দ্রীয় বা স্থানীয় আওয়ামী লীগ কী ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাতে পেরেছে। কিন্তু তারা যথারীতি কোনো তদন্ত করেনি। এ রকম কোনো ঘোষণাও দেয়নি। যদিও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা নুসরাতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। নুসরাতের কবর জিয়ারত করেছেন। ১২ এপ্রিল ২০১৯ প্রথম সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তির দেখা মেলে। এতে বলা আছে, 'মো. মুকসুদুর রহমান (লক্ষণীয় যে, তাঁর নাম মাকসুদ আলম, বোরকা ইত্যাদি কেনার জন্য তিনি যে ১০ হাজার টাকা দিয়েছিলেন, তার প্রমাণ পায় পিআইবি) কাউন্সিলর, সোনাগাজী পৌরসভা ও যুগ্ম সাধারণ সম্পাদক (এটাও ভুল। কারণ তিনি দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক) বাংলাদেশ আওয়ামী লীগ সোনাগাজী পৌরসভা শাখা "সংগঠন বিরোধী কার্যক্রমের" সঙ্গে জড়িত থাকার দায়ে ও সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি হয়ে বর্তমানে জেলহাজতে থাকায় দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া গেল।'এই সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন সোনাগাজী উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী রফিকুল ইসলাম খোকন, যিনি এই মামলার বাদীপক্ষের আইনজীবী। জানা যায়, তিনি অনেকটা স্বপ্রণোদিতভাবে আইনি সহায়তা দিচ্ছেন। ওই সংবাদ বিজ্ঞপ্তির ৪৮ দিন পরে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ফেনী জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা ৩০ মে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন 'একটি মামলায় কারাগারে থাকার কারণে' সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. মফিজুল হককে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ঈদের দিন নুসরাতের বড় ভাইয়ের সঙ্গে আলাপ প্রসঙ্গে আসি। 'আপনি কি এগুলা নিউজ করবেন?'-কণ্ঠে দ্বিধা, শঙ্কা। বললাম, শুধু প্রথম আলো কেন, সবাই নিউজ করছে, যাতে দ্রুত বিচার হয়। দেশবাসীর মতো সরকারও সেটা চাইছে। নুসরাত হত্যা মামলার বাদী হলেন মাহমুদুল হাসান নোমান। এর আগে শ্লীলতাহানি মামলার বাদী হন তাঁর মা। সেই মামলার অভিযোগপত্র হয়েছে কি না, জানতে চাইলে নোমান বলেন, 'এটা আমাদের আইনজীবী বলতে পারবেন। আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম খোকন। না জেনে তো কিছু বলতে পারছি না। সবকিছু জেনে আপনাকে বিস্তারিত পরে জানাব।' বললাম, ওসি মোয়াজ্জেমের পরোয়ানা বিষয়ে কী জানেন। নোমান বলেন, 'যতটুকু শুনেছি, বর্তমান এসপি সাহেব ওয়ারেন্ট পেয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন। উনি আমাকে ভাইয়ের মতো দেখেন, খোঁজখবর রাখেন।' এর আগে নোমান পিআইবির অভিযোগপত্রে ওসির নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছিলেন। নোমান টিভি সাংবাদিকদের যা বলেন, তা ঈদের দিনেও প্রচারিত হয়। নোমানের অভিযোগ, ওসি মোয়াজ্জেম ও স্থানীয় এক সংবাদকর্মী ঘটনার প্রথম থেকেই নুসরাত হত্যাকাণ্ডকে আত্মহত্যার চেষ্টা বলে প্রচার চালান। তাঁদের নাম বাদ পড়ায় তিনি হতাশা ব্যক্ত করেন। দুজনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। ঈদ প্রসঙ্গ তুলতেই নোমান বললেন, 'ঈদ মানে তো আনন্দ। কিন্তু ঈদ তো করতে পারছি না। আমাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমার আম্মু তো অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের পরিবারের সবাই শোকাহত। আমাদের জীবনে আনন্দ তখনই হবে, যখন আমাদের বোনকে যারা হত্যা করেছে তাদের শাস্তি হবে।'কিন্তু বিচারের জন্য চারপাশের এত বিপুল আয়োজনের মধ্যেও কোথাও একটা অনিশ্চয়তার আভাস। নুসরাতদের পরিবারের জীবনে কবে আবার ঈদ আসবে? মিজানুর রহমান খান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক[]
8
আফ্রিকার দেশ কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী নাইরোবির কাছে এ দুর্ঘটনা ঘটেছে। কেনিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় দেশটির কাজিয়াদো কাউন্টিতে বিমানবাহিনীর মি১৭১ই মডেলের একটি হেলিকপ্টার মাটিতে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে হেলিকপ্টারটিতে থাকা কেনিয়ার সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। কেনিয়ার একজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেনিয়ার সেনাবাহিনী। জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার সেনাসদস্যরা সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় আহত সেনাদের রাজধানী নাইরোবির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
3
ঢাকা: গত জানুয়ারি থেকে মাসের সেরা ক্রিকেটারদের পুরস্কার দিতে শুরু করেছে আইসিসি। প্রথম থেকে এই পুরস্কারে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এপ্রিল মাসে ছেলেদের ক্রিকেটে সেরা হয়েছেন বাবর আজম। আর মেয়েদের ক্রিকেটে সেরার মুকুট পরেছেন অ্যালিসা হিলি।আইপিএলের কারণে এপ্রিলে কোনো আর্ন্তজাতিক ম্যাচ খেলেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। স্বাভাবিকভাবে এপ্রিল মাসে মনোনয়নে ছিলেন না কোনো ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাঠে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জানুয়ারিতে সেরা হয়েছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ। ফেব্রুয়ারিতে সেরা হন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মার্চে সেরার পুরস্কার জিতে নেন পেসার ভুবনেশ্বর কুমার।এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন বাবর। মাসের সেরা পারফর্মার নির্বাচনেও আইসিসিকে তাই বেগ পেতে হয়নি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ম্যাচজয়ী ৮২ বলে ৯৪ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। ১৩ রেটিং পয়েন্ট পেয়ে পোঁছে যান ক্যারিয়ার সেরা ৮৬৫ রেটিংয়েও। টি টোয়েন্ট সিরিজেও রানের ফোয়ারা ছুটিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তৃতীয় টি টোয়েন্টিতে ৫৭ বলে ১২২ রানের ইনিংসে খেলে পাকিস্তানকে সমতায় ফেরান বাবর। আইসিসি ভোটিং প্যানেলের প্রতিনিধিত্বকারী রমিজ রাজা বলছেন, 'বাবর পাকিস্তানের ব্যাটিংয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে। এই পুরস্কার তার প্রাপ্য।'অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার পক্ষে সব ধরনের ক্রিকেটেই ভালো খেলছেন। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও তাঁর ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫১.৬৬ গড়ে ১৫৫ রান করেন হিলি। আইসিসি ভোটিং প্যানেলের প্রতিনিধিত্বকারী ইয়ান বিশপ বলছেন, 'হিলি দুর্দান্ত খেলোয়াড়। সব ধরনের কন্ডিশনে সব প্রতিপক্ষের বিপক্ষে রান করার ক্ষমতা রাখে সে।'
12
কুমিল্লা নগরীতে পূজামন্ডপে কোরআন অবমাননাসহ ভাংচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দকে জড়ানোর জন্য ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি গণমাধ্যম ও কুচক্রি মহল তাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, আবদুস সালাম মাসুক, ভিপি জসিম উদ্দিন, আবুল হোসেন, নজরুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
6
মাদক-কাণ্ডে ৭ অক্টোবর পর্যন্ত রিমান্ডে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান। এই সংকটকালে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের নামীদামি তারকারা। এ ঘটনায় আবেগময় একটা পোস্ট দিয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমন তাঁর ফেসবুকে লিখেছেন, 'আপনার যে সুনাম, আপনার যে মহত্ত্ব, আপনার যে খ্যাতি, আপনার যে মানবিক দিক, সেটা হাতে গোনা কয়েকজনের আছে। সন্তানের জন্য আপনি যেভাবে ভেঙে পড়েছেন, এটা খুব স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, রাতের আকাশ ভোরের অপেক্ষায়। সকল জটিলতা কাটিয়ে পরিবার নিয়ে আবারও অসাধারণ, চমৎকার, পুরো ভালোবাসায় পরিপূর্ণতা পাক ছবির ফ্রেম।' সাইমন তাঁর ফেসবুকে লিখেছেন, 'পৃথিবীতে কোনো বাবাই খারাপ না। আর বাবার কাছে কোনো সন্তান খারাপ, সেটা চিন্তাতেও আসে না। একজন বাবার কাছে সবচেয়ে খারাপ সময়টা হলো, যখন তার সন্তান বিশাল বড় একটা দুঃসময় পার করে। শাহরুখ খান, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীজুড়ে আপনার যে সুনাম, আপনার যে মহত্ত্ব, যে খ্যাতি, যে মানবিক দিক, সেটা হয়তো দুই/চার/দশ জনের আছে। আপনার নিজের সংসারের ছবির ফ্রেম অসাধারণ, চমৎকার, ভালোবাসার। নিজের সন্তানের দুঃসময়ে আপনি যেভাবে ভেঙে পড়েছেন, এটা খুব স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, রাতের আকাশ ভোরের অপেক্ষায়। সকল জটিলতা কাটিয়ে ছেলে ফিরে আসুক ঘরে, আনন্দে ভরে উঠুক ভুবন। নিজের মতো, নিজের ছেলের যত্ন নিন। ছেলের বন্ধুদের যত্ন নিন। শাসন, খেয়াল, আনন্দ আর ভালোবাসায় ভেসে যাক সব দুঃখস্মৃতি।' এ বিষয়ে পরে প্রথম আলোর সঙ্গে কথা হয় সাইমনের, 'আমার পছন্দের অভিনেতা শাহরুখ। বলা যায়, তাঁর কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। এর কারণ তিনি শূন্য থেকে শুরু করে একটু একটু করে তারকাখ্যাতি, সম্মান অর্জন করেছেন। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো ঘটনা নেই, যা তাঁকে এভাবে ছোট করেছে। একজন সফল মানুষের জীবনটা সন্তানের জন্য থেমে গেছে। অনেকেই বলার চেষ্টা করছেন, শাহরুখ খান তাঁর সন্তানকে সময় দেননি, ঠিকমতো দেখা করতে পারেননি। ব্যস্ততার কারণে সেটা হতেও পারে। কিন্তু পৃথিবীতে কোনো বাবাই খারাপ নন। এমনকি বাবার কাছে কোনো সন্তান খারাপ, সেটা চিন্তাতেও আসে না।' সাইমন আরও বলেন, 'একজন বাবার কাছে সবচেয়ে বড় দুঃসময় সন্তানের বিপদ। সন্তানের জন্য শাহরুখ খারাপ সময় পার করছেন। শুটিং বন্ধ করেছেন। মানুষের নানান কথা শুনছেন। শাহরুখ খান, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীজুড়ে তাঁর খ্যাতি। তার মানসিক দিকটাও আমাকে মুগ্ধ করে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রিয় তারকার জন্য মানসিকভাবে কষ্ট পাচ্ছিলাম। আমিও একজন বাবা। সারা জীবন একজন শাহরুখ খান, তাঁর সন্তানের, তাঁর পরিবারের জন্য সবকিছু করেছেন। যে যা চেয়েছেন, তা-ই দিয়েছেন। সেই বাবাকে এখন শুনতে হচ্ছে, ছেলেকে কোনো সময় দেননি। বাবা ব্যস্ত থাকলেই কি ছেলে বিপথে যাবে?' সাইমন সাদিক বর্তমানে 'নরসুন্দরী' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। আগামী শুক্রবার তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। যে কারণে শুটিং বন্ধ। শনিবার আবার শুটিং শুরু হবে। সিনেমায় তাঁর সহ-অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত 'জ্বী হুজুর' সিনেমায় অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সাইমন সাদিকের। ২০১৩ সালে 'পোড়ামন' সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়। 'জান্নাত' সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
2
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৪ দিন দেশ মৃত্যুশূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২২ জন।দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ। আগের দিন ৩ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৫৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন। স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৬ শতাংশ।সূত্র : বাসস
6
সরকারের সবুজ সংকেত না পেলে পাকিস্তানের বিপক্ষে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ খেলতে চায় বাংলাদেশ। আসন্ন দুই টেস্টের দ্বিপাক্ষিক সিরিজটি কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানকার নিরাপত্তা পর্যবেক্ষণ করতে সম্প্রতি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। তবে তারা এখনো সফরের জন্য বিসিবিকে সবুজ সংকেত দেয়নি। তবে কোনো কারণে সরকারের কাছ থেকে ছাড়পত্র না পেলে আমাদের নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের আলোচনা করতে হবে। তবে আমরা যদি ছাড়পত্র পাই, তবে ব্যাপারটি অন্যরকম হবে। তাই এই মুহূর্তে নিরাপত্তা প্রতিবেদনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।' আলাদা আলাদা সময়ে টেস্ট ও টি-২০ সিরিজ আয়োজনের বিষয়েও পাকিস্তানের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আকরাম খান। বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে আকরাম বলেন, ইতোমধ্যে বাংলাদেশ নারী ও যুব দল পাকিস্তান সফর করেছে। কিন্তু পুরুষ জাতীয় দলের সফরটি ভিন্ন বিষয়। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দু'টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার সূচি রয়েছে। ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর ইতোমধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার মত দল সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফর করেছে, যেখানে ছিল শুধু মাত্র ওয়ানডে ও টি-২০ সিরিজ। তবে বাংলাদেশ সরকার অতীতে পাকিস্তান সফরের অনুমতি দেয়নি। ২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ দল। ওই সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ক্রিকেট বিশ্বে নিজেকে সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন সাকিব আল হাসান। তবে ১০ বছর পর আবারও পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে চলতি মাসে রাওয়ালপিন্ডি ও করাচিতে দু'টি ম্যাচ খেলবে শ্রীলংকা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য গত শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করে শ্রীলংকা। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নের নেতৃত্বে পাকিস্তানের উদ্দেশ্যে আগামী ৮ ডিসেম্বর দেশ ছাড়বে লংকানরা। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। শ্রীলংকা দলের সফরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই পুনরুল্লেখ করে আকরাম বলেন, বিসিবি সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। তিনি বলেন, 'কে সেখানে যাচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়। যদি আমরা সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পাই, তবে আমরা সফর নিয়ে চিন্তা করবো। আমি শুরুতেই বলেছি, এই মুহূর্তে আমরা সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।' বিডি প্রতিদিন/এনায়েত করিম
12
চুয়াডাঙ্গার চারটি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং অন্য তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় আসাদুল হক ব্শ্বিাস (নৌকা), দামুড়হুদা উপজেলার আলী মুনসুর বাবু (আনারস), আলমডাঙ্গা উপজেলায় আয়ূব হোসেন (আনারস) এবং জীবননগর উপজেলায় হাফিজুর রহমান (কাপ-পিরিচ)। দামুড়হুদা উপজেলায় আলী মুনসুর বাবু ৪১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল আলম ঝন্টু (নৌকা) পেয়েছেন ২৯ হাজার ২৮৪ ভোট। আলমডাঙ্গা উপজেলায় আয়ূব হোসেন (আনারস) ৫২ হাজার ৪১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান জিল্লু (নৌকা) পেয়েছেন ৪১ হাজার ৮৯৬ ভোট। অন্যদিকে জীবননগর উপজেলায় হাফিজুর রহমান ৩২ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোর্তুজা (মোটরসাইকেল) পেয়েছেন ১৮ হাজার ২৬ ভোট। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল পেয়েছেন মাত্র ৪১৮ ভোট। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
কলকাতার ভারতীয় জাদুঘরের পাশের গলি দিয়ে কিছুক্ষণ হাঁটলে সময় মনে হয় পেছনে হাঁটে। এই গলিতেই একদিন জেগে উঠেছিল 'আজি এ প্রভাতে রবির কর'! কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' রচিত হয়েছিল এ গলির একটি বাড়িতে। রাস্তাটার নাম সদর স্ট্রিট। মাইকেল মধুসূদন দত্তের প্রতি নিবেদিত কবি শক্তি চট্টোপাধ্যায়ের অসামান্য একটি চতুর্দশপদী কবিতাও আছে 'সদর স্ট্রিট' নামে। এবেলার প্রতিবেদন।এসব নামের পাশে আরও দু'টি নাম জড়িয়ে রয়েছে এ রাস্তার সঙ্গে। তারা হলেন- শশী কাপুর ও জেনিফার কেন্ডাল। আধুনিক ভারত প্রেমগাথা লেখা হলে এ জুটির জন্য একটা অধ্যায় থাকতে বাধ্য। মুম্বাই বায়োস্কোপের মুকুটহীন সম্রাট পৃথ্বীরাজ কাপুরের তৃতীয় ছেলে শশী তখন থিয়েটারলোকের বাসিন্দা। বয়স মাত্র ১৮।১৯৫৬ সালে শশী কলকাতায় আসেন। বাবার গ্রুপ 'পৃথ্বী থিয়েটার'-এর অ্যাসিস্ট্যান্ট স্টেজ ম্যানেজারের দায়িত্ব তখন তার কাঁধে। ওই সময়ে ব্রিটিশ নাট্যব্যক্তিত্ব জিওফ্রে কেন্ডালের শেক্সপিয়রিয়ান নাট্যদলটিও কলকাতায়।জিওফ্রে তনয়া সুন্দরী জেনিফারের বয়স তখন ২৩। ওই বছর কলকাতার কোথায় কিভাবে যেন দেখা হয়ে যায় দু'জনের। শশী প্রেমে পড়েন সাত সাগর পাড়ের স্বর্ণকেশীর। জেনিফারও হার মানেন ভারতীয় যুবকের প্রেমের কাছে।সদর স্ট্রিটের সে সময়কার হোটেল ফেয়ার লন ছিল তাদের সেই প্রেমের সাক্ষী। শশী-জেনিফারের দেখা হতো ওই হোটেলে। হোটেলের লবিতে, বারান্দায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাদের স্মৃতি।আজও ফেয়ার লনের পাব পেরিয়ে সিঁড়িতে ওঠার মুখে জ্বলজ্বল করছে শশী-জেনিফারের যুগলবন্দি ছবি। পুরনো বেয়ারারা পরম্পরাগত ভাবে শুনে আসছেন অমর সেই প্রেম কাহিনি।রক্ষণশীল কাপুর পরিবার সহজে মেনে নেয়নি শশী-জেনিফারের প্রেম। জেনিফার একে তো বিদেশিনী, তার ওপরে বয়সে শশীর চেয়ে পাঁচ বছরের বড়। কিন্তু সব বাধাকে জয় করে শশী-জেনিফারের প্রেম। ১৯৫৮ সালে বিয়ে হয় তাদের।কলকাতা আজও মনে করতে পারে সদর স্ট্রিটের ফেয়ার লন হোটেলের সামনে এসে দাঁড়ানো সেই ট্যাক্সিকে। শিখ ড্রাইভারের হাতে ভাড়া গুঁজে দিয়ে ১৮ বছরের এক ছটফটে তরুণ উঠে যাচ্ছে ভিক্টোরিয় সিঁড়ির দিকে। সিঁড়ি ভাঙতে ভাঙতে সামনে তাকিয়ে দেখছে তুলনাহীনা কেউ দাঁড়িয়ে রয়েছেন। শশী-জেনিফারের সেই প্রেম-সাক্ষাৎ আজও কলকাতার মানুষের মুখে মুখে ফেরে।
2
ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনের সৈন্যরা প্রচণ্ড চাপের মুখে আছে বলে স্বীকার করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্বদিকের ডনবাস অঞ্চলের সেভারোডোনেৎস্ক এবং লিসিচানস্ক- এই দুটি শহরকে ঘিরে ফেলার চেষ্টায় এগুলোর ওপর রুশ বাহিনী প্রচণ্ড বোমাবর্ষণ করছে। লুহানস্কের অধিকাংশ এলাকাই এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। যে এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোই দখলে নেবার চেষ্টা করছে রুশ সেনারা। ডনবাস অঞ্চলের অর্ধেক এলাকাই লুহানস্কের অন্তর্গত এবং রাশিয়া এখন এই জায়গাটিকেই তাদের যুদ্ধপ্রয়াসের প্রথান কেন্দ্রে পরিণত করেছে। বিবিসির সংবাদদাতা বলছেন, রাশিয়া যদি ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারেন। কিয়েভ থেকে বিবিসির জো ইনউড জানাচ্ছেন, পূর্ব ডনবাসে রাশিয়া ইতোমধ্যেই বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে। তারা এটা করতে পারছে কারণ সৈন্য, কামান, সাঁজোয়া যান, এবং বিমানবাহিনীর শক্তি- সব ক্ষেত্রেই সংখ্যার দিক থেকে ইউক্রেনকে পেছনে ফেলেছে রুশরা, বলেন জো ইনউড। "ভ্লাদিমির পুতিনের বাহিনী অবশেষে কিছু সাফল্য পাচ্ছে" - বলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আজ এবিসি নিউজকে বলেছেন, ডনবাস অঞ্চলে একেকজন ইউক্রেনীয় সেনার বিপরীতে সাতজন করে রুশ সেনা আছে। কিয়েভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওলেক্সান্দর মোতুজিয়ানিক বলছেন, ইউক্রেনীয় বাহিনী এখনো ওই দুটো শহরে যাবার প্রধান রাস্তাটি নিয়ন্ত্রণ করছে- তবে যুদ্ধ এখনো চলছে। লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি হাইদাই বলেন, ওই রাস্তাটি লক্ষ্য করে গুলিবর্ষণ চলছে কিন্তু এটি এখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি। তিনি বলেন, দিনরাত গোলাবর্ষণ, মিসাইল নিক্ষেপ ও বিমান থেকে বোমা ফেলে সেভারোডোনেৎস্ক শহরটিকে ধ্বংস করে দেয়া হচ্ছে। মি. হাইদাই আরো জানান, রুশ বাহিনী এখন এতটাই কাছে চলে এসেছে যে তারা রকেটের পাশাপাশি মর্টারও ব্যবহার করছে। এছাড়া এখান থেকে অনেকটা দূরে ইউক্রেনের জাপোরিঝিয়া এবং ক্রিভি রিহ শহর দুটির ওপরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক রিপোর্টে এতে লোক হতাহত হয়েছে বলেও জানা গেছে। রাশিয়া বলেছে, তাদের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা ইউক্রেনের অবরুদ্ধ বন্দরগুলো থেকে খাদ্যশস্যবাহী জাহাজ বেরুতে দেবে। ইউক্রেন হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী। ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়া বিরুদ্ধে 'খাদ্যকে একটি অস্ত্রে পরিণত করার' অভিযোগ এনেছে।
3
আর কোন তাজরীন রানা প্লাজা নয়। দেশের সকল কারখানার পূর্ণ নিরাপত্তা চেয়ে শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক হত্যায় জড়িত দোষীদের বিচার করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। তাজরীন গার্মেন্টে শ্রমিক নিহতের ঘটনার ৬ বছর পূর্তি অনুষ্ঠানে শনিবার সভা সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি করেন। দিবসটিতে তাজরীন গার্মেন্টে শ্রমিক নিহতের ঘটনায় জড়িতদের ২৪ নভেম্বর নিহত শ্রমিকদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন সভা সমাবেশ করেছে। শ্রম অধিকার ফোরামের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় জুরাইন কবরস্থানে তাজরীন শ্রমিকদের কবরে শ্রদ্ধা নিবেদন। এরপর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। শ্রম অধিকার ফোরাম এর সভাপতি আবুল হোসেন ও সদস্য সচিব জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সকাল ৮ টায় জুরাইন কবরস্থানে তাজরীন শ্রমিকদের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সুবল সরকার, রেহানা বেগম, আশা মনি, লাভলী ইয়াসমিন প্রমুখ। নেতৃবৃন্দ তাজরীন অগ্নিকা-ে নিহত শ্রমিকদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে সমাবেশে বক্তারা বলেন- তাজরীন গার্মেন্টে অগ্নিকান্ডে ১১৯ জন শ্রমিক হত্যার বিচার শুরু হতেই সময় লেগেছে ৩ বছর। তিন বছরে ২৬টি সাক্ষ্য গ্রহনের ধার্য দিবসে মাত্র ৫টি দিবসে রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষীকে হাজির করে রাষ্ট্রপক্ষের কৌশলীরা জানান 'সাক্ষী খুজে পাওয়া যায় না বা সাক্ষী সমন পেয়েও হাজির হয় না'। অথচ সাক্ষীদের অনেকেই এখনো নিশ্চিন্তপুরেই থাকেন। রাষ্ট্রের কুশলীদের অবহেলা আর অসততার কারনে দেশে বিদেশে অত্যন্ত চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি আজ দুর্বল হয়ে পরেছে। তাজরীনের খুনি মালিক দেলোয়ারকে বাঁচানোর জন্যই মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের এই অবহেলা। বক্তারা সরকারি কুশলীদের অবহেলার নিন্দা জানিয়ে, খুনি দেলোয়ারসহ অভিযুক্ত সকল খুনির বিচার দাবি জানান। এদিকে জুরাইন কবরস্থানে তাজরিন গার্মেন্টে নিহত শ্রমিকদের কবরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনে উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এর বিকালে তাজরিন গার্মেন্টের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে। 'তাজরীন গার্মেন্টে শ্রমিক হত্যার ৬ বছরে- অবিলম্বে দেলোয়ারসহ শ্রমিক হত্যায় জড়িত সকলের বিচার করতে হবে'-এই দাবিতে পুস্পস্তবক অর্পণ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল, ও.এস.কে গার্মেন্টস এ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের প্রকাশ দত্ত, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের রাজু আহমেদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু। বক্তারা বলেন, তাজরীন গার্মেন্টে ভয়াবহ হত্যাকা-ের আজ ৬ বছর এবং রানা প্লাজা ভবন ধসের ৫ বছর ৭ মাস। বক্তাগণ বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তারিখে তাজরীন গার্মেন্টে আগুন লাগলে প্রায় ১১৭ জন শ্রমিকের জীবনের সলিল সমাধি ঘটে। অথচ হত্যার শিকার শ্রমিক পরিবারের সদস্যরা এত বছরেও এর বিচার পান নাই। আর কারখানার মালিক অভিযুক্ত দেলোয়ারের বিচার নিয়ে এখনও সময়ক্ষেপণ ও টালবাহানা চলছে। বক্তাগণ সমাবেশ থেকে অবিলম্বে এই টালবাহানা বন্ধ করার দাবি জানান।
6
ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় জখম হওয়ার ১৪ দিন পর স্বপন নামের এক যুবলীগ কর্মী মার গেছেন। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্বপন উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভেতরথেকে ১০-১৫ জনের একটি দল রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে স্বপন ও রাব্বিকে কুপিয়ে জখম করে। পরবর্তী সময়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে স্বপনকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান স্বপন।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'আমি তার মৃত্যুর সংবাদ শুনেছি। স্বপন ও রাব্বির ওপর হামলার ঘটনায় শৈলকুপা থানায় ২০২১ সালের ১৮ ডিসেম্বর হত্যাচেষ্টার মামলা হয়। অপরাধী যেই হোন না কেন ছাড় পাবেন না।'
6
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত পৃথক নোটিশে তাঁদের তলব করা হয়েছে। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।পিপলস লিজিংয়ে ১০ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করলেন হাইকোর্টনোটিশে তলবকৃতদের আগামী ২৪ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। যাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁরা হলেন-বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্মপরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, উপপরিচালক হামিদুল আলম, সহকারি পরিচালক কাদের আলী এবং যুগ্ম পরিচালক এ বি এম মোবারক হোসেন।দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম পি কে হালদারের অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়টি অনুসন্ধান করছে। ওই টিম এরই মধ্যে ১৫টি মামলা করেছে।২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা হয়।পি কে হালদারের ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ স্বাধীন পরিচালক নিয়োগক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে। দুর্নীতির সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ৮৩ ব্যক্তির প্রায় ৩ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে ফ্রিজ করেছে দুদক। পর্যায়ক্রমে তিন ধাপে এখন পর্যন্ত ৫২ আসামি ও অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে দুদক।
6
ইমানুয়েল আগাসি, অলিম্পিকে অংশ নেওয়া এক বক্সার। মেজাজে অত্যন্ত রাগী এই বক্সার তাঁর তিন সন্তাকেই বানাতে চেয়েছিলেন টেনিস খোলায়াড়। খুব করে চাইতেন তারা যেন বড় তারকা হোক। তবে তিনি সবচেয়ে বেশি সম্ভাবনা যাঁর মধ্যে দেখেছিলেন, সেই আন্দ্রে আগাসি টেনিসকে অনেক ঘৃণা করতেন!ইমানুয়েল আগাসির প্রতি পুরো টেনিসবিশ্বের কৃতজ্ঞতা-আন্দ্রে আগাসি যতই ঘৃণা করুন; তাঁর ইচ্ছে, ভালোবাসা, প্রচেষ্টায় এই পৃথিবী পরে পেয়েছিল এক টেনিস কিংবদন্তিকে। ছয় বছরের আগাসিকেই টেনিস কোর্টে নামিয়ে দিয়েছিলেন তাঁর বাবা। বাবার চাপে দিনে ২৫০০ বার টেনিস বলে হিট করতে হতো তাঁকে। তাঁর বাবা চাইতেন এক বছরে ছেলে ১০ লাখ বার কাজটা করুক। দক্ষতা বাড়াতে 'দ্য ড্রাগন' নামের একটা বল মেশিন কিনে দিয়েছিলেন ছেলেকে। বল মেশিন থেকে ঘন্টায় ১১০ মাইল বেগে ছুটে আসা বল সামলাতে হতো আগাসিকে। ইতিহাসের ভিত্তি গড়া হয়েছে এভাবেই।১৬ বছর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যান আগাসি। ১৮ বছর বয়সে সাতটি গুরুত্বপূর্ণ ফাইনালে শিরোপা জিতে চারিদিকে হইচই ফেলে দিয়েছিলেন । লম্বা সোনালি চুল, আকর্ষণীয় পোশাকে সব আলো নিজের দিকে টেনে নিতেন। পরের গল্পটা শুধু নিজেকে ছাপিয়ে যাওয়ার। ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটান ১৯৯৫ সালে। এ সময় ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম তো ছিল, আরও সাতটি বড় শিরোপা জেতেন। ১৯২৪ সালের পর প্রথম আমেরিকান হিসেবে ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে সোনা জয়ের রেকর্ডটাও তাঁর ।পরের বছরই ১৮০ ডিগ্রি ঘুরে যায় আগাসির ক্যারিয়ার। ক্যারিয়ারের সেরা সময় থেকে তলানিতে যেতে থাকেন ক্রমেই। বাছাইয়ের ১৪১-এ নেমে গিয়েছিলেন আগাসি। কব্জির চোটে ভালোই ভুগেয়েছে এ টেনিস তারকাকে। একটা লম্বা বিরতি পড়ে যাওয়ায় হতাশা যেন আরও পেয়ে বসে। তিনটি বছরের বিরতির পর সব আবার নতুন করে শুরু করলেন। এবারের লড়াইটা প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজেকে ফিরে পাওয়ার।ধীরে ধীরে খারাপ সময় পেছনে ফেলে সামনের দিকে এগোতে থাকেন আগাসি। সেটির ফল হিসেবে বাছাইয়ের ১৪১ থেকে চলে আসেন ১০-এ। আগাসির জীবনের এই অধ্যায়টা দেখলে জীবনযুদ্ধে পরাজিত কোনো মানুষ আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজে পাবে নিশ্চিত। ক্যারিয়ারের সেরা সময় থেকে তলানি, তলানি থেকে আবারও সেরা-আন্দ্রে আগাসির গল্পটা যেন কালজয়ী এক উপন্যাস!আবারও ছন্দে ফেরা আগাসি ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে গড়েন আরেক ইতিহাস। পঞ্চম খেলোয়াড় হিসেবে তিনি চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাম লেখান অভিজাত এক ক্লাবে। একের পর শিরোপা জিতে আবারও বাছাইয়ের শীর্ষে উঠে আসেন সে বছর। ১৯৯৫ সাল থেকে ২০০৩-এই সময়ের মধ্যে ১০১ সপ্তাহ ছিলেন বাছাইয়ের শীর্ষে।২০০০ ও ২০০১ টানা দুই বছর জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। ২০০৩ সালে আবারও শিরোপা পুনরোদ্ধার করেন। এরপরই ক্যারিয়ারের গোধুলি লগ্নে চলে আসা। সবাইকে অবাক করে ২০০৫ সালের ইউএস ওপেনের ফাইনালে ওঠেন আগসি। শিরোপার লড়াইয়ে যদিও তরুণ রজার ফেদেরারের কাছে হেরে যান। ক্যারিয়ারের শেষ সময়ে এসেও বাছাইয়ের শীর্ষ দশে ছিলেন আগাসি। ২০০৬ সালে পুরোনো চোট আবারও জেঁকে বসায় আর কোর্টে ফেরেননি। বিদায় জানিয়ে দেন টেনিসকে। নিজেও নিশ্চয়ই এটা ভেবে অবাক হন, শৈশবে যে টেনিসকে সব চেয়ে বেশি ঘৃণা করতেন, সে খেলাটায় কী রাজত্বই না করেছেন!
12
পটুয়াখালী পৌর শহরের সড়ক উন্নয়নে বেশ কিছু ঝাউগাছ কাটা পড়ছে। তবে উন্নয়নের কারণে গাছ কাটার অভিনব প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে শিক্ষার্থীরা ব্যঙ্গ-বিদ্রূপাত্মক কথা যুক্ত পোস্টার নিয়ে ঝাউবন এলাকার সড়কে মানববন্ধন করেন। 'পটুয়াখালীর সাধারণ শিক্ষার্থী'র ব্যানারে আজ সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে ঝাউবন এলাকার নির্মাণাধীন চার লেন সড়কের দিকে যান শিক্ষার্থীরা। তাঁদের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, 'ঝাউবনে আর গাছ নেই, আনন্দের আর সীমা নেই', 'আর চাই না ছায়ায় ঘেরা গাছ, পিচের রাস্তায় হাঁটব বারো মাস', 'উন্নয়ন আর উন্নয়ন, গাছের কী আর প্রয়োজন', গাছের গোড়ায় দায়ের কোপ, উন্নয়ন আরও দ্রুত হউক'-এমন কথা। পরে শিক্ষার্থীরা ঝাউতলা সড়কে মানববন্ধন করেন। এ সময় সেখানে বক্তব্য দেন পটুয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মাহাফুজুল ইসলাম ও মুক্তা রানী এবং এ কে এম কলেজের শিক্ষার্থী মো. আরিফ। তবে ঝাউবন কাটার বিষয়ে পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র মো. দেলোয়ার হোসেন আকন প্রথম আলোকে বলেন, পৌরসভা থেকে ওই সড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি ও ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হচ্ছে। এ কারণে জেলার উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করার পর সভা থেকে বন বিভাগের মাধ্যমে একটি কমিটি করা হয়। গাছ কাটছে বন বিভাগ। তবে পৌরসভা থেকে পৌর শহরের সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ করে যাচ্ছে। ইতিমধ্যে শহরের মহিলা কলেজ এলাকা থেকে বাঁধঘাট পর্যন্ত সড়কের মাঝখানে বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। গাছগুলো সড়কের সৌন্দর্য বাড়িয়েছে। ঝাউবাগান এলাকার সড়কে তিন স্তরে গাছ রোপণের পরিকল্পনা রয়েছে পৌরসভার। পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, উন্নয়ন সভার কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী ঝাউবন এলাকায় ৬৩টি ঝাউগাছ কাটার সিদ্ধান্ত হয় এবং গাছগুলো বন বিভাগ থেকে সংকেতিক চিহ্ন দিয়ে কাটা হচ্ছে। তবে একটি গাছের বিপরীতে পৌরসভা থেকে তিনটি করে গাছ রোপণ করা হবে। সড়ক নির্মাণ, বিদ্যুতের খুঁটি স্থাপন ও ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চলন লাইনের কাজ শেষ করে নতুন করে গাছ রোপণ শুরু হবে।
6
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সোমবার ভেনিজুয়েলার সংকট নিরসনে আবারো মধ্যস্থতার প্র্রস্তাব দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠককালে তিনি এ প্রস্তাব দেন। খবর বার্তা সংস্থা এএফপি'র। কারাকাসের অনুরোধে নিউইয়র্কে গুতেরেস ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াজার সাথে বৈঠকে বসেন। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর মধ্যকার বিরোধপূর্ণ সম্পর্কের আরো অবনতি ঘটেছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত দেশটিতে আরো রক্তপাত ও সহিংসতা এড়াতে সমঝোতার ব্যাপারে আন্তরিক হতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজ্যারিক বলেন, 'ভেনিজুয়েলার জনগণের মঙ্গলের জন্য চলমান বিরোধ মীমাংসার ক্ষেত্রে একটি সমঝোতায় আসতে জাতিসঙ্ঘ মহাসচিব উভয়পক্ষের কাছেই তার প্রস্তাব রেখেছেন।' গুয়েইদো গত মাসে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ৫০টি দেশ তাকে ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে রাশিয়া ও চীনসহ আফ্রিকার কয়েকটি দেশ মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।
3
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে দলের নেতারা রাজনৈতিক ইস্যু বানাতে চাইছেন বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের বিদেশ সফর সম্পর্কে তিনি বলেন, জনগণের প্রতি তাঁদের আস্থা নেই। তাই তাঁরা এখন বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন। কখনো ব্যাংকক, কখনো দুবাই, কখনো লন্ডন। কোথায় কে কী করছেন, সরকারের কাছে সব খবর আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ের নিজ কার্যালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'আমার তো মনে হয় তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, রাজনীতি করার ইস্যু খুঁজছেন। তাঁদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যু গুরুত্বপূর্ণ। ঈদের পরে বিএনপি আন্দোলনের অজুহাত হিসেবে এটিকে কাজে লাগাতে চায়।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা কি প্রতিদিন জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন? তাঁর আত্মীয়রা জেলখানায় দেখা করতে যাবেন। তাঁরা গেছেন এবং ঠিকই দেখা করতে পেরেছেন। তিনি বলেন, মনে রাখতে হবে, এটা জেলখানা, কারও বাসাবাড়ি নয়। জেলখানায় প্রতিদিন নেতারা দেখা করতে যাবেন, এ সুযোগ জেল কোডে নেই। ওবায়দুল কাদের বলেন, 'জেলখানায় আত্মীয়স্বজনই মূল। আমি যখন জেলে ছিলাম, আমারও আত্মীয়স্বজন দেখা করতে এসেছেন। জেলখানায় দলীয় ব্যক্তিদের দেখা করার সুযোগ নেই। এরপরও তিনি একটি দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, সেই জন্য তাঁকে দলের লোকজন এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে হয়। সেখানে কোনো প্রকার বাধা ছিল না।' খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে কাদের বলেন, সিএমএইচ হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না, তা আমাদের জানা নেই। আমার এখন সন্দেহ হয় বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত কি না।' ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী আমেজে আছে, মুডে আছে। ২৬ জুন গাজীপুরে নির্বাচন। ৩০ জুলাই অন্য তিনটি সিটিতে নির্বাচন। এরপরেই জাতীয় নির্বাচন। এগুলো হলো সেমিফাইনাল। বছর শেষে হবে ফাইনাল।
9
চিকেন কেইভ উপকরণ: ব্রয়লার মুরগির বুকের মাংস ৪ টুকরা (হাড় ও চামড়া ছাড়া), রসুন ৪ কোয়া, পুদিনাপাতা ১ কাপ, ধনেপাতা আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ আধা চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, নরম মাখন ১০০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, ডিম ১টি, ময়দা ৪-৫ চা-চামচ, ব্রেড ক্রাম্ব ১ কাপ।প্রণালি: শিলপাটায় বেটে বা হামানদিস্তা দিয়ে রসুন, পুদিনাপাতা, ধনেপাতা ও কাঁচা মরিচের পেস্ট করে নিতে হবে, যেন মাখা মাখা থাকে। চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন একটু সাবধানে।মাখন, লেবুর রস ও লবণ চামচ দিয়ে সবুজ পেস্টের সঙ্গে মিশিয়ে নিন। ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট। মাংসের টুকরাগুলো আড়াআড়ি মাঝ বরাবর কেটে খুলে নিন। একটা পলিথিন ব্যাগের ভেতর একইভাবে রেখে ভারী কিছু দিয়ে থেঁতো করুন আস্তে আস্তে। দেখবেন যে মাংসের টুকরাগুলো পাতলা হয়ে ছড়িয়ে অনেক বড় হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন বেশি থেঁতো হয়ে ছিঁড়ে না যায়।ফ্রিজের সবুজ মিশ্রণ বের করে সমান চার ভাগ করে মাংসে ভরে রোল করে নিন। চারটি টুকরাই এভাবে রোল করুন। এবার ফয়েল পেপারে শক্ত করে মুড়ে ২ ঘণ্টা বা সম্ভব হলে ৭-৮ ঘণ্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে দেখবেন রোলটা জোড়া লেগে গেছে। ফয়েল পেপার খুলে রোলগুলো আগে ময়দা, এরপর ডিম ও শেষে ব্রেড ক্রাম্বে গড়িয়ে প্যানে অল্প অল্প তেলে সেঁকে তুলুন ১ মিনিট। এরপর ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ মিনিট বেক করে নিন। বের করে টুকরা টুকরা করে কেটে পরিবেশন করুন।চুলায়ও অল্প আঁচে এই রান্নাটা করা যাবে। সে ক্ষেত্রে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত সেঁকতে হবে। আম-পেঁপে মাংস উপকরণ: হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ।ম্যাঙ্গো সসের জন্য: পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, রসুনের কোয়া ১টি থেঁতো করে নেওয়া, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ।প্রণালি: মাংস টুকরাগুলো ১ বাই ১ ইঞ্চি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাকা পেঁপের পিউরি দিয়ে ৮-১০ ঘণ্টা বা সারা রাত মেরিনেট করে রাখুন।প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এতে মাংস দিয়ে কষান। মাঝারি আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। একটু পরপর নেড়ে দিন। লবণ দিন স্বাদমতো।ম্যাঙ্গো সসের সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এটি মাংসে দিয়ে আধা কাপ পানিসহ ঢেকে আরও ১৫ মিনিট রান্না করুন। এবার অল্প আঁচে রান্না করবেন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।বেদানা চিংড়ি উপকরণ: মাঝারি চিংড়ি মাথা ও খোসা ছাড়ানো ১৫-২০টি, তেল ২ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ (লাল দেখে) ২টি মিহি কুচি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, বেদানার দানা ৪-৫ টেবিল চামচ, বেদানার রস ২০ মিলিলিটার বা সিকি কাপ, লবণ আধা চা-চামচ।প্রণালি: চিংড়িগুলো লবণ, পাপরিকা ও মরিচকুচি দিয়ে ১০ মিনিট মেখে রাখুন। প্যানে তেল গরম করে মাঝারি আঁচে চিংড়িগুলো ৫-৬ মিনিট ভেজে তুলে রাখুন। একই প্যানে এবার পেঁয়াজ-রসুনের কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এবার ধনেপাতা দিন। বেদানার রস দিয়ে দিন। বলক এলে চিংড়িগুলো দিয়ে আরও ৪-৫ মিনিট ঢাকনা ছাড়া রান্না করুন। ঢাকনা দিলে রং নষ্ট হয়ে যাবে। নামানোর সময় ২ টেবিল চামচ বেদানার দানা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। বাকি বেদানার দানাগুলো পরিবেশনের সময় ওপরে ছড়িয়ে দিন। সাদা সসে লেবু-মাছ উপকরণ: পছন্দমতো ফিশ ফিলে ২টি (৩৫০-৪০০ গ্রাম), লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, ব্রেড ক্রাম্ব ১ কাপ বা প্রয়োজনমতো, তেল ৪ টেবিল চামচ বা আরও কম, তরল দুধ ১ কাপ, লেমন জেস্ট (লেবুর খোসার সবুজ অংশের কুচি) ১ টেবিল চামচ, ময়দা ৪ চা-চামচ, মাখন ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ।প্রণালি: ফিশ ফিলে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে সুবিধামতো টুকরা করে নিতে পারেন অথবা গোটাও রাখতে পারেন। এবার এতে লেবুর রস দিয়ে মেখে রাখুন। আধা ঘণ্টা পর মেরিনেট করা মাছ ধুয়ে আবারও মুছে নিন। এবার মাছের ওপর আধা চা-চামচ লবণ ও আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দুই পিঠেই মেখে নিন।আলাদা ৩টি প্লেট নিন। একেকটায় একেক উপকরণ রাখুন। প্রথমটিতে ৩ চা-চামচ ময়দা ছড়িয়ে দিন, আরেকটিতে ডিম ফেটিয়ে ছড়িয়ে দিন। বাকি প্লেটে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিন। ফিশ ফিলেগুলোকে প্রথমে ময়দায় মাখান, এরপর ডিমে চুবান, পরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ননস্টিক প্যানে একটু একটু তেল দিয়ে মাঝারি আঁচে ফিলেগুলো ভেজে নিন।আরেকটি প্যানে মাখন গরম করে ১ চা-চামচ রসুন হালকা করে ভেজে নিন। এবার তাতে ১ চা-চামচ ময়দা ও আধা চা-চামচ লবণ দিন। ৩০ সেকেন্ড ভেজে নিয়ে ১ কাপ দুধ দিয়ে দিন। ১ মিনিট পর বা বলক উঠে গেলে লেমন জেস্ট ছড়িয়ে নামিয়ে নিন। সাদা সস রেডি।এবার পরিবেশন পাত্রে ফিশ ফিলেগুলো পাশাপাশি রেখে তার ওপর সাদা সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। আলু-মাশরুম ক্রিম কারি উপকরণ: আলু মাঝারি ১০টি, বাটন মাশরুম ২ কাপ (২ ভাগ করে কেটে নেওয়া), সাদা মাশরুমকুচি ১ কাপ (ইচ্ছা), পেঁয়াজ কিউব আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, চিকেন স্টক দেড় কাপ, সরিষাগুঁড়া আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, হেভি ক্রিম আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ।প্রণালি: আলু ছিলে মাঝ বরাবর কেটে সেদ্ধ করে নিন। প্যানে মাখন দিয়ে গলিয়ে নিয়ে রসুন ও পেঁয়াজকুচি দিয়ে হালকা ভাজুন। সরিষাগুঁড়া দিয়ে নেড়েচেড়ে মাশরুম দিয়ে ১০ মিনিট ভেজে নিন। এবার আলু ও চিকেন স্টক দিয়ে ঢেকে ২ মিনিট রাখুন। এবার গোলমরিচ ও অরিগেনো ছড়িয়ে দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। নামানোর আগে ক্রিম ছড়িয়ে মিশিয়ে দিন। লবণ চেখে দেখুন।এটা ফ্রায়েড রাইস, স্টিমড-যেকোনো রাইস ও পাউরুটির সঙ্গে চমৎকার লাগবে। নারকেল ভাত উপকরণ: বাসমতী চাল ২ কাপ, নারকেলের ঘন দুধ ১ কাপ, মাখন ১ টেবিল চামচ, ধনেপাতা ১ চা-চামচ (ইচ্ছা), পানি দেড় কাপ।প্রণালি: পানি ও নারকেলের দুধ মিশিয়ে ফুটিয়ে নিন। এবার তাতে চাল দিন। চাল ফুটে গেলে মাখন ছড়িয়ে দিন। ধনেপাতা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
4
উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্স এর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান। শনিবার (২৯ মে) এ বিষয়ে বিজিএমইএ নেতৃবৃন্দ ও রাজউক চেয়ারম্যানের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী, রাজউকের সদস্য (উন্নয়ণ) মেজর ইঞ্জি: সামসুদ্দিন আহমেদ (অবঃ), প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) এ এস এম রায়হানুল ফেরদৌস, প্রধান প্রকৌশলী বাস্তবায়ন ইঞ্জি: উজ্জ্বল মল্লিক এবং রাজউকের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এসময় বিজিএমইএ'র সহ-সভাপতি মো. শাহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালক মো. মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের মুখপাত্র প্রতিষ্ঠান বিজিএমইএ এর উত্তরাস্থ কার্যালয় থেকে ইউডি জারীসহ পোশাক শিল্পের জরুরি কার্যক্রমগুলো সম্পন্ন হয়। এ কার্যালয়ে দাপ্তরিক প্রয়োজনে প্রতিদিন সহস্রাধিক মানুষ আসেন। তারা যেন সহজে বিজিএমইএ কার্যালয়ে আসতে পারেন, সেজন্য তিনি এ এলাকার সড়ক ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে উত্তরা ১২ নং সেক্টর থেকে বিজিএমইএ কার্যালয় পর্যন্ত সংযোগ সড়ক মেরামত ও এ সড়কের অংশবিশেষ পুনর্নিমাণ এবং সরকারবাড়ীতে একটি কালভার্ট নির্মানের প্রস্তাব দেন। বিজিএমইএ সভাপতি বলেন যে, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে অনেক বেশি ক্রেতা বিজিএমইএ দপ্তরে আসতে আগ্রহী হবেন। রাজউক চেয়ারম্যান বলেন, পোশাক শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এ শিল্পের কার্যক্রমগুলো যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সেজন্য রাজউক থেকে বিজিএমইএ'কে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে। তিনি বিজিএমইএ সভাপতির প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত পোষন করেন। তিনি বলেন যে, রাজউক টিম সরেজমিনে বিজিএমইএ কমপ্লেক্স সংলগ্ন সংযোগ সড়কগুলো পরিদর্শন করেছেন এবং তারা সড়ক পরিস্থিতি বুঝতে পেরেছেন। তিনি বিজিএমইএ সভাপতিকে আশ্বস্ত করে বলেন, অতি শীঘ্রই অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সংযোগ সড়কগুলো সংস্কার করার উদ্যোগ নেয়া হবে।
6
সুইডিশ রাজকুমারী (ক্রাউন প্রিন্সেস) ভিক্টোরিয়াকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিখ্যাত ফরাসি চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নোর বিরুদ্ধে। ২০০৬ সালে সুইডিশ অ্যাকাডেমির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। যদিও নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন আর্নো। সাবেকসুইডিশ অ্যাকাডেমি সদস্যের স্বামী আর্নো সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না। কারণ সুইডেনের স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে তিনজনের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা এমন হয়রানির ঘটনা স্বচক্ষে দেখেছেন বলে দাবি করেছেন। চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নো। জঁ-ক্লদ আর্নো অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু রাজকুমারীর অভিযোগের পক্ষে একাধিক সাক্ষী রয়েছেন। সে সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা তিনজন জানিয়েছেন, রাজকুমারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন আর্নো। এ বিষয়ে সুইডিশ লেখিকা এবা উইট-ব্রাটস্টর্ম বলেন, হঠাৎই আর্নো এগিয়ে যান ভিক্টোরিয়ার দিকে। তিনি পেছন থেকে সোজা গিয়ে ভিক্টোরিয়ার ঘাড়ে হাত রাখেন। এরপর অশালীনভাবে রাজকুমারীর শরীরে স্পর্শ করতে থাকেন। এবা আরও জানান, ভিক্টোরিয়ার উর্দি পরা নিরাপত্তা কর্মকর্তা ব্যাপারটি লক্ষ করে সঙ্গে সঙ্গে টেনে সরিয়ে দেন আর্নোকে। সেদিন ঘটনার বীভৎসতায় চমকে গিয়েছিলেন ভিক্টোরিয়া। সূত্র: বিবিসি ও টেলিগ্রাফ বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৮/মাহবুব
3
চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রাত তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এই ম্যাচে হারলেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রইল বাংলাদেশ। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজে টিকে রইল জিম্বাবুয়ে। বুধবার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ম্যালকম ওয়ালার। এছাড়া ভুসি সিবান্দা ৪৪ ও শন উইলিয়ামস ৩২ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩২ রানে ৩টি, আবু হায়দার ৪০ রান ২টি ও মোহাম্মদ শহীদ ৩২ রানে একটি উইকেট নেন। জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এই ম্যাচে তামিম না থাকায় সৌম্যের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামেন ইমরুল কায়েস। কিন্তু সুবিধা করতে পারেননি তিনি। টেন্ডাই চিসোরোর কথা প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন মাত্র ১ রান। এরপর ব্যাট করতে নামেন দারুণ ছন্দে থাকা সাব্বির রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্যের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি। অষ্টম ওভারে বোলিংয়ে এসে সৌম্যকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের স্পিনার গ্রায়েম ক্রেমার। ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে হ্যামিল্টন মাসাকাদজার তালুবন্দি হওয়ার আগে সৌম্য ২১ বলে ২৫ রান করেন। সৌম্যের বিদায়ের পর ব্যাট করতে নামেন এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন। তৃতীয় উইকেট জুটিতে তাকে নিয়ে ৩ ওভার ২ বলে দলীয় সংগ্রহে আরও ২৩ রান যোগ করেন সাব্বির। সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও অর্ধশতকের দেখা পাননি সাব্বির। তৃতীয় ম্যাচে আর ভুল করেননি। তুলে নিয়েছেন অর্ধশতক। তবে কাঙ্খিত অর্ধশতক তুলে নেওয়ার পরপরই ফিরেছেন সাজঘরে। সিকান্দার রাজার করা ইনিংসের দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে মুজারাবানির তালুবন্দি হন সাব্বির। সাজঘরে ফেরার আগে ৯টি চারের সাহায্যে ৩২ বলে ৫০ রান করেন তিনি। ইনিংসের চতুর্দশ ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সিকান্দার রাজা। এবার তার শিকার মোসাদ্দেক হোসেন। ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মোসাদ্দেক। ১৯ বল খেলে ১টি চারের সাহায্যে তিনি করেন ১৫ রান। পরের ওভারেই বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন গ্রায়েম ক্রেমার। তুলে নেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহকে। ওভারের প্রথম বলে ওয়ালারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৩ রান করেন সাকিব। আর পঞ্চম বলে উইকেটের পেছনে মুতুমবামির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মাহমুদুল্লাহ ৪ বলে ৬ রান করেন। এরপর সপ্তম উইকেট জুুটিতে মুক্তার আলি ও নুরুল হাসান ৫ ওভার ১ বলে ৪৯ রান তুললেও দলের পরাজয় এড়াতে পারেননি। নুরুল হাসান ১৭ বলে ৩০ ও মুক্তার আলি ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ২৩ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলা জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত। এর আগে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে যথাক্রমে ৪ উইকেট ও ৪২ রানে হারায় বাংলাদেশ।
12
সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর দরগা গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট ২ আসনের সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ।জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুবসংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জেলা জাতীয় পার্টির সদস্য নাজমুল ইসলাম, সুফি মাহমুদ প্রমুখ।সভায় সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য জাতীয় পার্টি ভবিষ্যতে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে। কারণ জাতীয় পার্টি সাধারণ মানুষের পক্ষে কথা বলে। দেশের মানুষ যাতে নিরাপদ থাকে এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যেই জাতীয় পার্টির পথচলা। এ জন্য নেতা-কর্মীদের সংগঠিত হয়ে কাজ করার জন্য আরবান জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের নির্দেশনা পেলেই আগামী ফেব্রুয়ারি-মার্চের দিকে সিলেটে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত বলে মন্তব্য করেন তিনি।
6
পাকিস্তানের সরকার দেশটির নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। ১০ দিন পাকিস্তানে সহিংস বিক্ষোভ করছিল টিএলপি। বিক্ষোভে হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে। সরকারের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে অবশেষে এ বিক্ষোভের অবসান ঘটল। খবর আল-জাজিরার। গতকাল রোববার রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের বৈঠক হয়। আলোচনায় সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং টিএলপির পক্ষে ধর্মীয় নেতা মুফতি মুনিবুর রেহমান অংশ নেন। তবে বৈঠকের পর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সমঝোতা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। টিএলপির নেতা সাদ রিজভি আলোচনার জন্য তাঁকে মনোনীত করেছেন বলে জানান মুফতি মুনিবুর রেহমান। সরকারপক্ষের সঙ্গে বৈঠকের পর গতকাল তিনি বলেন, সমঝোতার বিস্তারিত ও ইতিবাচক ফল আগামী এক সপ্তাহের মধ্যে জাতির সামনে তুলে ধরা হবে। গত ২২ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে 'লংমার্চ' শুরু করেন টিএলপির সমর্থকেরা। টিএলপির কারাবন্দী নেতা সাদ রিজভির মুক্তির দাবিতে লংমার্চ আয়োজন করা হয়। ফ্রান্সবিরোধী বিক্ষোভ করতে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ গত বছর সাদ রিজভি গ্রেপ্তার হন। ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদোতে কয়েক দফায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ায় পাকিস্তানে অবস্থিত ফ্রান্স দূতাবাস বন্ধ ও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানায় টিএলপি। টিএলপির সমর্থকেরা ইসলামাবাদের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামাবাদ অভিমুখে যাওয়ার সময় পথে বিভিন্ন স্থানে টিএলপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একাধিক সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে অন্তত ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হন। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুলিশ কর্মকর্তা ও চারজন বিক্ষোভকারী।
3
তুরস্কের একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। আল জাজিরার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ শহরে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনটিতে ৩৬২ জন যাত্রী ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণ ও ভূমিধ্বসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধ্বসের কারণে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে অনেকে হতাহত হয়েছেন। তেকিরদাগের গভর্নর মেহমেত সেইলান দুর্ঘটনাটির জন্য ভারী বর্ষণকে দায়ী করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খবরে বলা হয়েছে, ট্রেনটির ছয়টির মধ্যে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তায়ের এরদোগান।
3
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভায় মুগ্ধতা প্রকাশ করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। প্রভার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, 'কে তুমি, কি তোমার পরিচয়, কোন গগনে থাকো? কোথা থেকে আবির্ভাব হলে হে পরী? স্বর্গ থেকে বুঝি?' শ্রাবন্তীর পোস্টের উত্তরে প্রভা লিখেছেন, 'ওলে বাচ্চা...আপুনি, খুব ভালোবাসি তোমায়'। বিডি প্রতিদিন/ফারজানা
2
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল খানকে (২৪) ১৩ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জুয়েলকে আদালতে প্রেরণ করা হয়েছে। মহিপুর থানা পুলিশ বুধবার রাতে কুয়াকাটা সড়কের হাজীপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইয়াবা বহন করে কলাপাড়ায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল খানকে আটক করা হয়। বিডি প্রতিদিন/ফারজানা
6
ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় সঙ্ঘাত চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের সম্পূর্ণ দখল নেয়ার জন্য এখন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেশটির সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে রাশিয়ান সেনারা। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি। ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। কিয়েভ নিয়ন্ত্রণকারী ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। এ বিষয়ে কিয়েভ নিয়ন্ত্রণকারী ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের শহরের সড়কগুলোতে এখন যুদ্ধ চলছে। এছাড়া, রাজধানী কিয়েভের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। তাদেরকে জানালা ও বারান্দায় অবস্থান নিতে নিষেধ করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের সম্পূর্ণ দখল নেয়ার জন্য এখন গুরুত্বপূর্ণ সড়কগুলো ছাড়াও ওই এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর দখল নেয়ার চেষ্টা করছে রুশ সেনারা। সূত্র : বিবিসি
3
যশোরের মনিরামপুরে একসময় কদর ছিল ভুট্টার আবাদের। প্রতি মৌসুমে ভুট্টার চাষ বেড়েছিল দেড় গুণ থেকে দ্বিগুণ। কিন্তু ৪-৫ বছর ধরে এ ফসল চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলায় মাত্র ৭৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে ভুট্টার, যা গতবারের চেয়ে ১০০ হেক্টর কম।উপজেলা কৃষি অফিস বলছে, বাজারে ধানের ভালো দাম থাকায় কৃষকেরা ধান চাষে ঝুঁকছেন। একই সঙ্গে ভুট্টার বাজারজাত করায় রয়েছে নানা সমস্যা। এসবের কারণে ভুট্টার আবাদ কমেছে।কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি ভুট্টা চাষের উপযুক্ত সময়।দাম ও ফলন দুটোই ভালো হলেও ভুট্টা চাষ আকৃষ্ট করতে পারেনি ঢাকুরিয়া, হরিহরনগর, ঝাঁপা, চালুয়াহাটি, দূর্বাডাঙা ও নেহালপুর ইউনিয়নের কৃষকদের। এসব অঞ্চলে এবার ভুট্টার চাষ শূন্যের ঘরে।এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহের অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ভুট্টার আবাদ। কৃষি অফিসের তথ্যমতে, ২০ হেক্টর ভুট্টা খেত পানিতে তালিয়ে গেছে। এর মধ্যে ২ হেক্টরে ভুট্টার আবাদ ক্ষতির মুখে পড়েছে।গবাদিপশু, হাঁস মুরগি, মাছ ও মানুষের খাবার তৈরিতে ভুট্টা ব্যবহৃত হয়। বিশেষ করে পশু ও বয়লারের খামার বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে ভুট্টার।উপজেলার দেবিদাসপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ৮৪ শতক জমিতে এবার ভুট্টা চাষ করেছি। গত বছর সমপরিমাণ জমিতে ভুট্টা চাষ করেছিলাম। এখন ভুট্টার মণ ১ হাজার ৩০০ টাকা। ফসল ওঠার সময় দাম থাকে ৭০০-৭৫০ টাকা।মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, 'ধানের দাম বাড়ার কারণে ভুট্টাসহ মসুর ও সরিষার চাষ মনিরামপুরে অনেকটা কমেছে। ভুট্টার ফল ছাড়ানোর কাজ কৃষকেরা কিছুটা ঝামেলার মনে করেন। তা ছাড়া ভুট্টার বাজারজাতকরণ নিয়েও কৃষকদের সমস্যায় পড়তে হয়।
6
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে স্থানান্তর প্রক্রিয়ার দশম ধাপে স্বেচ্ছাগামী ৪৮৩ পরিবারের ১ হাজার ২৮৮ জন রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে ভাসানচরের উদ্দেশে প্রথম গাড়িবহরে ১৩টি বাসযোগে ৭১৮ জন রোহিঙ্গা নিয়ে যাত্রা শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় গাড়িবহরে ১৫টি বাসযোগে ৫৭০ জন রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মাধ্যমে রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকেন। রাতে চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থানের পর আগামীকাল সোমবার চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজযোগে তাঁরা ভাসানচর যাবেন।গত ২৪ নভেম্বর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে ভাসানচরে শরণার্থী ব্যবস্থাপনা-বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর থেকেই রোহিঙ্গাদের মধ্যে ভাসানচর যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দশম ধাপে ভাসানচরগামী কুতুপালং ১-ইস্ট ক্যাম্পের রোহিঙ্গা নুরুল ইসলাম বলেন, 'শুনেছি ভাসানচরের পরিবেশ এখানকার চেয়ে অনেক ভালো, তাই পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছি।'অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দৌজা জানান, এবার হাজারের অধিক রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশে চট্টগ্রামে রওনা হয়েছেন। আরও কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তাঁদের পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামীকাল সোমবার দুপুরে ওই দ্বীপে পৌঁছার কথা রয়েছে তাঁদের।এ বিষয়ে ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি (সিআইসি) জহিরুল ইসলাম বলেন, ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের আরও একটি বহর উখিয়া থেকে যাত্রা করেছে। আরও কিছু রোহিঙ্গা আসার কথা রয়েছে।২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ৯টি ধাপে এখন পর্যন্ত ২০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
6
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে সয়াবিন তেলের মজুত রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কবিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল। আদালতের বিচারক জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে চড়া দামে বিক্রি করছে কিছু ব্যবসায়ী এমন খবরে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুন্ডুর গুদামে প্রায় তিন শত ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। যার পরিমাণ ৬১ হাজার লিটারের বেশি হবে। এছাড়াও রাজু কুন্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেল তেল মজুত পান। যার পরিমাণ ৪ হাজার ৮০ লিটার। অতিরিক্ত মজুত রাখার অপরাধে শংকর কুন্ডুকে ২০ হাজার ও রাজু কুন্ডুতে ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক। এসব তেল কি করা হবে সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল। অভিযানে শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
6
ব্যাট হাতে বাংলাদেশ ক্রিকেট দলে এক সময় দাপটেই খেলতেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ছিলেন ২০১৮ সালের আগস্ট পর্যন্ত। নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল। এমনকি সদ্য সমাপ্ত বিপিএলেও সুযোগ পাননি এ ডানহাতি ব্যাটসম্যান। যাইহোক এতে আশা হারাননি আশরাফুল। বিপিএলে সুযোগ না পেয়ে তিনি নিজেকে তৈরি করেছেন দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য। এ ছাড়া বর্তমান বাংলাদেশ দলের অবস্থা বিবেচনায়, এখনো টেস্ট দলে সুযোগ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ৩১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর। সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় এর ক্রিকেটার ড্রাফট। গত আসরের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবারো দলে রেখেছে আশরাফুলকে। এবার তার সামনে সুযোগ আছে বাংলাদেশ ক্রিকেট লিগে ভালো খেলার। শেষ আসরে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৩.৮৩ গড়ে ৩২৩ রান করেছিলেন তিনি। তাই ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিসিএলেও দুর্দান্ত পারফর্ম করতে চান আশরাফুল। বর্তমান বাংলাদেশ দলের অবস্থা বিবেচনায়, এখনো টেস্ট দলে সুযোগ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তাই নিজের ফিটনেসের প্রতি বিশেষ নজর দিয়েছেন তিনি। গত প্রায় দুই মাস ধরে তিনি ভাত-রুটি খাওয়া বন্ধ করে দিয়েছেন। যাতে করে ফিটনেসে উন্নতি ঘটাতে পারেন। এমনকি তিনি বিসিএলের বিপ টেস্টে পেয়েছেন ১১.১১ নম্বর। যেখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে ১০.৫ নম্বর পেলেই চলত। ফিটনেস ঠিক রাখার বিষয়ে আশরাফুল বলেছেন, আমি ৫০ দিন ভাত-রুটি বন্ধ করে দিয়েছিলাম। সবজি, মাছ, সালাদের ওপর চলেছি। এই ৫০ দিনের মধ্যে সাত-আট দিন অল্প ভাত খেয়েছি। আমার যে উচ্চতা (৫ ফুট ৩ ইঞ্চি), এটা একটা সুবিধা। ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেস একেবারে খারাপ ছিল না। মাঝে ফিটনেস নিয়ে কোনো কাজ করিনি, এ কারণে একটু মুটিয়ে গিয়েছিলাম। গত নভেম্বরে বিপিএলের নিলামে কোনো দল পাননি মোহাম্মদ আশরাফুল। তাই হাত গুটিয়ে বসে না থেকে সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, বিপিএলে দল না পেয়ে ভাবলাম সময়টা টিভিতে টকশো না করে নিজেকে তৈরি করি। টেস্ট দলে আমাকে খেলতেই হবে। এখন বাংলাদেশ টেস্ট দলের যে অবস্থা, যদি ফিটনেস ঠিক রাখি, অসম্ভব নয়। আমার স্কিলে তো সমস্যা নেই। এখনো সেঞ্চুরি করতে পারি। সমস্যা ছিল ফিটনেসে। সেটাও ঠিক করে ফেলছি।
12
'এক্স-ম্যান' চলচ্চিত্র সিরিজ দিয়ে ব্যাপক আলোচিত ও পরিচিতি পাওয়া অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে ভক্তদের জানান এই অভিনেতা। আক্রান্ত হওয়ার আগে ব্রডওয়েতে 'দ্য মিউজিক ম্যান' নামের একটি মঞ্চনাটকে কাজ করছিলেন তিনি। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় জ্যাকম্যান বলেন, সেদিন সকালেই তিনি কোভিড-এ আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। তবে তিনি ভালো আছেন। সামান্য সর্দি ও গলাব্যথা ছাড়া আর তেমন কোনো উপসর্গও নেই। তবে ভক্তদের সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আপাতত তাঁকে বাড়িতেই থাকতে হচ্ছে, বন্ধ রেখেছেন চলমান সব কাজ। জ্যাকম্যান হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অন্যতম অভিনেতা। তাঁর অসুস্থতার কারণে 'দ্য মিউজিক ম্যান' আপাতত বন্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, বছরের শেষ ও নতুন বছরের শুরুর সব শো বাতিল করা হচ্ছে। তবে শিগগিরই তাঁরা আবারও ফিরবেন। তিনি ছাড়াও ওই ব্রডওয়ে মিউজিক্যাল শোয়ে জ্যাকম্যানের সহশিল্পী সুটন ফস্টারও কোভিডে আক্রান্ত হয়েছেন। সেটা জানার সঙ্গে সঙ্গে অন্যরাও কোভিড-১৯ পরীক্ষা করান। সেই টেস্টের পরই জ্যাকম্যানের আক্রান্তের খবর জানা যায়। 'এক্স-ম্যান' চলচ্চিত্র সিরিজ ছাড়াও জ্যাকম্যান অভিনয় করেছেন হলিউডের বহু ছবিতে। সেসবের মধ্যে রয়েছে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম', 'ফ্রি গাই', 'ডেডপুল টু', 'সোর্ডফিস', 'লোগান', কণ্ঠাভিনয় করেছেন 'হ্যাপি ফিট'সহ বেশ কিছু ছবিতে। ১৯৯৫ সালে থিয়েটারের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেতা। তাঁর স্ত্রী ডেবোরা-লি ফারনেস একজন অভিনয়শিল্পী। হিউ জ্যাকম্যানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।
2
মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। আজ শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি (২৩) এবং একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ (২৫)।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ আরও জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই তরুণ মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় হবিগঞ্জের মাধবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব ও জামি আহত হন। তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
6
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে ১ মার্চ শুক্রবার রাত ১২টা পর্যন্ত ডিএনসিসি আওতাভুক্ত এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি একই সময়ে বরগুনা জেলার আমতলি পৌরসভা এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসব এলাকায় মেয়র পদে উপনির্বাচন হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ২৮ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ইজিবাইক/, মাইক্রোবাস, পিকআপ, কার, বাস, ট্রাক এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
6
শরীয়তপুরে গত পাঁচ বছরে ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ কমেছে। এতে উৎপাদন কমেছে ১২ হাজার মেট্রিক টন ধানের। যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৩৮ কোটি টাকা। বীজ, সার, সেচের জ্বালানির মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ উঠছে না। ফলে আবাদে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকেরা।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র ও কৃষকেরা জানান, শরীয়তপুরে চলতি মৌসুমে ২৪ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪৩ মেট্রিক টন। পাঁচ বছর আগে বোরো ধানের আবাদ হয় ২৮ হাজার ১৮০ হেক্টর জমিতে। আর ধান উৎপাদন ছিল ১ লাখ ৭৩ হাজার ২৪৩ মেট্রিক টন। এ পাঁচ বছরে আবাদ কমেছে ৪ হাজার ১৪০ হেক্টর। আর উৎপাদন কমেছে ১২ হাজার মেট্রিক টন।শরীয়তপুর কৃষি বিভাগের ২০১৮ থেকে ২০২২ সালের বোরো ধান আবাদ ও উৎপাদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি বছরই ধানের আবাদ ও উৎপাদন কমেছে।২০১৮ সালে আবাদ হয় ২৮ হাজার ১৮০ হেক্টর, যার উৎপাদন ছিল ১ লাখ ৭৩ হাজার ২৪৩ মেট্রিক টন। ২০১৯ সালে আবাদ হয় ২৭ হাজার ২১৫ হেক্টর, যার উৎপাদন ছিল ১ লাখ ৭১ হাজার ৭৭২ মেট্রিক টন। ২০২০ সালে আবাদ হয় ২৬ হাজার ৪০০ হেক্টর, যার উৎপাদন ছিল ১ লাখ ৭০ হাজার ৩১৯ মেট্রিক টন।২০২১ সালে আবাদ হয় ২৪ হাজার ৫১০ হেক্টর, যার উৎপাদন ছিল ১ লাখ ৬৬ হাজার ২২২ মেট্রিক টন। ২০২২ সালে আবাদ কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০ হেক্টর জমিতে। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬১ হাজার ২৪৩ মেট্রিক টন।মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকেরা জানান, চলতি মৌসুমে বীজ, সার, সেচের জ্বালানির মূল্য ও শ্রমিকের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার কারণে কৃষকের বোরো উৎপাদনের খরচ বেড়েছে। এ বছর প্রতি কেজি ধানের উৎপাদন খরচ হবে ২৫ টাকার বেশি।বর্তমানে প্রতি কেজি ধানের বাজারমূল্য রয়েছে ২৮ টাকা থেকে ৩১ টাকা পর্যন্ত। নতুন ধান (বোরো) বাজারে এলে এর দাম কমে যাবে কেজিতে ৮ থেকে ১০ টাকা।শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, বোরো ধান আবাদে কৃষকের কঠোর পরিশ্রম করতে হয়। যাঁদের নিজেদের জমি আছে এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল ও বিকল্প আয়ের সুযোগ নেই বর্তমানে শুধু তাঁরাই বোরো চাষ করেন। এতে তাঁদের সারা বছরের খাবারের নিশ্চয়তা পান। আর যাঁরা শ্রমিকের ওপর নির্ভর করে বোরো চাষ করেন, তাঁদের উৎপাদন খরচ ওঠে না। ফলে ক্ষতির মুখে পড়তে হয়। তাঁরা বোরো ফসল না করে অন্য ফসল করেন অথবা জমি অনাবাদি রাখেন। এভাবেই প্রতিবছর বোরোর আবাদ কমছে।নড়িয়ার ভড্ডা গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমানের ১০ বিঘা ফসলি জমি। নিচু হওয়ায় একটি ফসল উৎপাদন করা যায়। পরিবারের সারা বছরের খাবার নিশ্চিত করার জন্য এ বছর পাঁচ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। বাকি পাঁচ বিঘা জমি অনাবাদি রেখেছেন।মোস্তাফিজুর রহমান বলেন, 'গত ৭-৮ বছর বোরো ধান উৎপাদনে লোকসান হচ্ছে। উৎপাদন খরচের চেয়ে প্রতি কেজি ধান ৫ টাকা থেকে ৬ টাকা কমে বিক্রি করতে হচ্ছে। তাই দুই বছর ধরে অর্ধেক জমিতে বোরো ধান আবাদ করছি। বাকি অর্ধেক জমি অনাবাদি থাকছে।'জানতে চাইলে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, কৃষকের উৎপাদন খরচের চেয়ে ধানের বাজারমূল্য কম। গত বছর সরকার ২ হাজার ৪৩৮ মেট্রিক টন ধান কেনার ঘোষণা দেয়। কিন্তু কৃষক সরকারি মূল্যে ধান বিক্রি করেননি। তাই খাদ্য বিভাগ লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান কিনতে পারেনি। বোরো ধান উৎপাদনে পরিশ্রম ও খরচ বেশি, সে অনুযায়ী দাম পাওয়া যায় না। এ কারণে অনেক কৃষক ও জমির মালিকেরা বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন।
6
সালমান শাহর সঙ্গে শাবনূরের অন্তরঙ্গ সম্পর্ককে মিথ্যা তথ্য বলছেন নীলা চৌধুরী। প্রয়াত নায়কের মা নীলা চৌধুরী বলেন, 'এটা সম্পূর্ণ বানোয়াট কথা। রাজ্জাক-কবরী তো একসঙ্গে অভিনয় করেছেন। তাঁরাও নামকরা তারকা জুটি ছিল। তাহলে কি বলবেন, তাঁদের প্রেম ছিল। জুটি মানেই কি প্রেম?' রোববার লন্ডন থেকে মোবাইলে প্রথম আলোর সঙ্গে আলাপকালে নীলা চৌধুরী আরও বলেন, 'শাবনূরকে আমার ইমন (সালমান শাহ) খুব স্নেহ করত। কিন্তু সেই শাবনূর, ইমন হত্যার পর গত ২৪ বছরে কোনো দিন একবারের জন্য দেখা করা দূরে থাক, ফোনও করেনি। আর আজ শাবনূর বলছে আমাকে ক্ষমা চাইতে হবে, কেন? আমি কী বলেছি? আমি তার রহস্যজনক আচরণের কারণ বুঝছি না।' সালমান শাহর সঙ্গে অতি-অন্তরঙ্গতা নিয়ে শাবনূরের নীরবতায় নীলা চৌধুরী আরও বলেন, 'ইমন শাবনূরকে সব সময় স্নেহ করত, ওর মাকে সম্মান করত। তাদের অভাব-অভিযোগে ইমন পরিবারের মতো পাশে থাকত। শাবনূরের সঙ্গে পরিবারের মতো সম্পর্ক। তাহলে এখানে প্রেমের সম্পর্ক আসে ক্যামনে? শাবনূর এখন চুপ আছে কেন?' গত ২৪ ফেব্রুয়ারি চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ঢাকার আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বলছে, চিত্রনায়ক সালমান শাহকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছিলেন। এ আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ ছিল। প্রথম এবং প্রধান কারণ, সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের মধ্যকার 'অতি-অন্তরঙ্গতা'। এ নিয়ে সালমানের স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন সালমান শাহ। নায়ক সালমান শাহ মারা যাওয়ার পর শাবনূর কোনো দিন সালমান শাহর মায়ের সঙ্গে দেখা না করার বিষয়টি নীলা চৌধুরীকে পীড়া দেয় বলে জানান তিনি। এ বিষয়ে নীলা চৌধুরী বলেন, 'একটা মানুষ মারা গেলেও বন্ধুবান্ধব-শুভাকাঙ্ক্ষীরা শেষবিদায়ে আসে। কিন্তু শাবনূর আসে নাই। অথচ আমার সালমানের সবচেয়ে বেশি স্নেহের ছিল সে। দেশের বাইরে গেলেও সালমান শাহ তার জন্য অনেক কিছু কিনে আনত। এখন ইমনকে ঘিরে যে মিথ্যা অপবাদ দিয়ে পিবিআই প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করেছে, সেটা নিয়ে চুপ কেন শাবনূর। সে কেন প্রতিবাদ করে লিখিতভাবে কিছু বলছে না। কেন বলছে না এটা মিথ্যা, এটা ষড়যন্ত্র। শাবনূরের এত ভয় কিসের। কেন ভয়ে পালিয়ে আছে এত দিন। তার কারণ ইমন যে হত্যার শিকার হবে শাবনূর সবই জানত। সে জেনেও আমাদের কিছু জানায়নি। আমার রাগটা এখানেই। ইমন মারা যাবার পর সেই সামিরার সঙ্গে শাবনূরের দোস্তি হয়ে গেল। তারা বান্ধবী। যদি প্রেম থাকত, তাহলে শাবনূর সামিরার বান্ধবী হলো কী করে?' নীলা চৌধুরী আরও বলেন, 'ইমন (সালমান) মারা যাবার পর সামিরার সঙ্গে শাবনূরের সম্পর্ক আরও ভালো হলো। তারা বান্ধবী হয়ে গেল। এটা কোন ধরনের বন্ধুত্ব হলো? এখন বেহুদা শাবনূর আমার ছেলের ওপর কলঙ্ক দিচ্ছে।' কান্নাজড়িত কণ্ঠে নীলা চৌধুরী বলেন, 'সামিরা আমার ছেলেকে সবচেয়ে বেশি টর্চার করেছে। গত ২৪ বছর ধরে সামিরাও আমার সঙ্গে কথা বলে না, তার কারণ সে ফেঁসে যাবে। এখন ন্যাকামি করে। আগে নাম ধরে বলত নীলা চৌধুরী, এখন বলে আমার আগের শাশুড়ি, ইমনের মা, ইমনের আম্মা। এত ভালোবাসা হঠাৎ কোথা থেকে আসে।' প্রয়াত নায়ক সালমান শাহর মা সামিরার কথা প্রসঙ্গে আরও বলেন, 'আমার কোনো দিনও সামিরার সঙ্গে ঝগড়া হয়নি। বরং ইমনের সঙ্গে ঝগড়া হলে সামিরা কাঁদত, তখন আমি ইমনকে বকা দিতাম। ইমন বলত, "আম্মা, তুমি কেন ওকে আদর করছ।"' ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। এরপর ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে 'আত্মহত্যা' বলে উল্লেখ করা হয়। সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে সালমানের বাবা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। এই আদেশের প্রায় ১২ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তাতেও সালমান শাহর মৃত্যুকে 'অপমৃত্যু' হিসেবে উল্লেখ করা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিশন আবেদন করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
2
ঘরের চারদিকে পুরোনো পোস্টার। আড়াআড়ি দড়ি টানানো। স্যাঁতসেঁতে মেঝেতে পুরোনো বস্তা এলোমেলো ছড়িয়ে আছে। মেঝেতে একটি কলস ও গ্লাস। পুরোনো একটি আলনায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা জামাকাপড়। দেখে কারও মনে হতে পারে, বস্তি এলাকার কোনো ঘরের ভেতর ঢুকে গেছেন। দেখতে একদম বস্তির কোনো ঘর মনে হলেও শুটিংয়ের জন্য ঘরটি সাজানো হয়েছে দালানের মধ্যে। বস্তির দৃশ্যগুলো সচরাচর ঢাকার বিভিন্ন বস্তির মধ্যেই শুটিং করা হয়। এবারও কিছু অংশের শুটিং করাইল বস্তিতে করা হয়েছে। ধারাবাহিক নাটকটির নাম মাশরাফি জুনিয়র। নাটকের নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, 'বস্তির মধ্যে ঘোরাঘুরি, দরজা দিয়ে বের হওয়া, দরজার বাইরে কথা বলার দৃশ্যগুলো করাইল বস্তিতে শুটিং করা। আমাদের শুটিংটা এমনভাবে করা যে শুধু বস্তির রুমটা দালানের মধ্য করা, দরজা খুললেই বস্তি। এটা এডিটিংয়ের সময় বোঝা যাবে না। আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।' দালানের রুমে বস্তির শুটিং করা প্রসঙ্গে নির্মাতা বলেন, 'বস্তির ঘরগুলো অনেক ছোট, ক্যামেরা চালানো যায় না। লাইট বসানো যায় না। ঘরগুলো অনেক নিচু থাকে। আর প্রচুর লোকজন জড়ো হতে থাকে। শব্দে শুটিং করা যায় না। অনেক সময় শুটিংয়ের জন্য বস্তিতে পছন্দমতো ঘরও পাওয়া যায় না। পেলেও এসব কারণে অনেক সময় মূল শুটিংটাই ঠিকমতো হয় না। যে কারণে আমাদের শুটিং হাউসে বস্তির ঘর সাজিয়েছি। এখানে আরাম করে শুটিং করা যায়।' মাশরাফি জুনিয়র ধারাবাহিকটি সম্প্রতি ৩২৭ পর্ব প্রচারিত হয়েছে। মেগা এই ধারাবাহিকের এক হাজার পর্ব প্রচারের লক্ষ্যে শুটিং চলছে। আহমেদ খানের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, শিশু চৌধুরী, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌসসহ অনেকে।
2
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন এস এম সোলায়মানের ২০তম প্রয়াণ ও ৬৮তম জন্মদিবস উপলক্ষে তারই প্রতিষ্ঠিত এবং তার ভাব ও আদর্শকে নিয়ে বহমান নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করছে 'এস এম সোলায়মান স্মারকানুষ্ঠান ২০২১'। আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই আয়োজন অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।অনুষ্ঠানে এসএম সোলায়মানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন পালাকার নাট্যদলের আমিনুর রহমান মুকুল ও ড. সাইদুর রহমান লিপন, চেয়ারম্যান, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। নাট্যজন সেলিম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করবেন চন্দন রেজা ও ফেরদৌস আমিন বিপ্লব।আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে এসএম সোলায়মানের নাট্যরূপ দেওয়া ঢাকার মঞ্চের অন্যতম সফল নাটক 'আমিনা সুন্দরী' ।
2
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদের চরে এ খেলা অনুষ্ঠিত হয়। চরফরাদী ইউনিয়ন যুবসমাজ এ খেলার আয়োজন করে।গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদের চরে বনভোজনের আয়োজন করে চরফরাদী ইউনিয়ন যুবসমাজ। এতে উপস্থিত শত শত লোকজনকে বিনোদন দিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়। এতে ২০ জন প্রতিযোগী অংশ নেন। ২০তম প্রতিযোগী উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান হাঁড়ি ভেঙে জয়ী হন। এই খেলা উপভোগ করেন শত শত উৎসুক দর্শক।খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, হাজি জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, ইলিয়াস খান প্রমুখ।
6
বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগীকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও জিসানকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়েছে। বিকালেগণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, এই বিষয়ে র্যাব সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। বিডি প্রতিদিন/আরাফাত
6
অভিনয়ের বাইরেও প্রেম নিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই বলিউড অভিনেত্রীও যে প্রেমে করছেন, তা অজানা নয় ভক্তদের কাছে। তবে তাপসীর পছন্দ একটু ভিন্ন। তাঁর প্রেমিক ম্যাথিয়াস ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়। ম্যাথিয়াস ২০১৫ সালে ইওরোপিয়ান গেমসে সোনা জিতেছিলেন।বলিউডের কারও সঙ্গে প্রেম কিংবা বিয়েতে নারাজ তাপসী। এ কথা তিনি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন। তাপসী প্রথম আলোকে বলেছিলেন, 'আমি ইন্ডাস্ট্রির কাউকে প্রেম কিংবা বিয়ে করব না। কারণ, বিয়ের পর বাড়ির মধ্যেও সেই ফিল্মি পরিবেশের সৃষ্টি হবে। আমি চাই না বাড়িতে কাজ নিয়ে আলোচনা চলুক। দুজনের কাজের জগৎ একই হলে এই সম্ভাবনা বেশি থাকে। ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনকে আমি আলাদা রাখতে চাই।' সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী স্বীকার করেছেন, ম্যাথিয়াস তাঁর খুব কাছের একজন। তাপসী বলেছেন, 'যাঁরা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাঁদের জন্মদিনের দিন আমি ছবি শেয়ার করি। ম্যাথিয়াসের ক্ষেত্রেও আমি তা করেছি। কারণ, তিনি আমার কাছের একজন।'বিয়ে প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, 'আমি যখন এ ব্যাপারে ভাবব, তখন কাজের গতি ধীর করে দেব। বছরে ৫ থেকে ৬টা সিনেমার পরিবর্তে ২ থেকে ৩টা সিনেমাতে কাজ করব। আর এভাবেই আমি আমার ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করতে পারব।' তাপসী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাথিয়াসের খুব একটা ছবি শেয়ার করেননি। তবে ম্যাথিয়াস এ ক্ষেত্রে এগিয়ে আছেন। ডেনমার্কের এই খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে হামেশাই তাপসীকে নিয়ে তাঁর ভালোবাসাপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছেন। তাপসীর জন্মদিনে ম্যাথিয়াস তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছিলেন। তাপসীর হাতে এখন দারুণ সব ছবি। এই বলিউড নায়িকাকে 'রাশমি রকেট', 'লুপ লপেটা', 'হাসিনা দিলরুবা'র মতো ছবিতে দেখা যাবে।
2
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বাবু বাহিনীর প্রধান মাহবুবুর রহমান বাবুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল।গতকাল সোমবার সকালে রুদ্রপুর গ্রামে র্যাবের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। মাহবুবুর রহমান বাবু ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি বেগমগঞ্জ এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র্যাব।র্যাব আরও জানায়, বাবুর কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৬টি চকলেট বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১২টি মামলা রয়েছে।এ বিষয়ে র্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাসী মাহবুবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাঁকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, গতকাল সোমবার বিকেলে মাহবুবুর রহমান বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
পদ্মা সেতুর গর্জিয়াস অনুষ্ঠান বাতিলের দাবিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি পদ্মা সেতুর 'গর্জিয়াস' অনুষ্ঠান বাতিলের দাবি জানান। আ স ম রব সংবাদ সম্মেলনে বলেন, সীতাকুণ্ডের ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে পদ্মাসেতুর 'জমকালো' উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে 'সুপার গর্জিয়াস' অনুষ্ঠানের অর্থ দুর্ঘটনায় নিহতদের বিপন্ন পরিবার এবং আহতদের পুনর্বাসনে বরাদ্দ করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র কখনো 'সুপার গর্জিয়াস' অনুষ্ঠানের আয়োজন করে না বরং সকল অনুষ্ঠানই অনাড়ম্বরে সীমিত রাখে। জনগণের সম্পদ অপচয় রোধ করে নিয়ন্ত্রণ করাই সরকারের নৈতিক দায় ও কর্তব্য। ফলে সরকার কোনক্রমেই অনাড়ম্বর অনুষ্ঠানের বাইরে বিলাসবহুল কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারে না। রাষ্ট্র ব্যক্তি মালিকানাধীন বানিজ্যিক কোন প্রতিষ্ঠান নয়। তিনি বলেন, মনে রাখা প্রয়োজন, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের কারো দৃষ্টি আকর্ষণের প্রয়োজন পড়ে না। অনাড়ম্বর অনুষ্ঠানেই রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা সুরক্ষিত হয়। গর্জিয়াস, আড়ম্বরপূর্ণ, রাজকীয় ইত্যাকার আয়োজন গণপ্রজাতন্ত্রের বৈশিষ্ট্য নয়। প্রধানমন্ত্রী বলেছেন, 'নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতির আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।' তাহলে প্রশ্ন, সুপার গর্জিয়াস অনুষ্ঠান করে আর কী অর্জিত হবে? ইলেকট্রনিক মাধ্যমে সারা বিশ্ব যেখানে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবে সেখানে জেলায় জেলায় উদ্বোধনী অনুষ্ঠানের নামে রোড শো, লেজার শো, আতশবাজির ন্যায় অপচয়ের মহোৎসব বাংলাদেশের কয়েক কোটি মানুষের চরম দারিদ্রতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। জনগণের সম্পদের মাত্রাতিরিক্ত অপচয় নিশ্চয়ই আত্মতৃপ্তির বিষয় হতে পারে না। ক্রমবর্ধমান বৈশ্বিক মন্দায় বাংলাদেশের আমদানি, রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিপর্যস্ত অর্থনৈতিক বাস্তবতায় যেখানে অপ্রয়োজনীয় ও বিলাস পণ্য আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সেখানে উদ্বোধনের নামে 'সুপার গর্জিয়াস' ব্যয়বহুল বিলাসী অনুষ্ঠান কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। পদ্মা সেতুর সুপার গর্জিয়াস উদ্বোধনী অনুষ্ঠান অবিলম্বে বাতিল করতে হবে। বিডি প্রতিদিন/এএ
6
আসছে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে পরম্পরা নামে দুটি গাড়ি ছাড়বে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যে গাড়িতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন নিয়ে বিভিন্ন বই থাকবে। যে কেউ চাইলে বই কিনতে পারবেন, আবার চাইলে নিয়ে পড়তেও পারবেন। প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি আরোও বাড়াতে তার জন্মদিন উদযাপনে নানামুখী কর্মসূচি নিয়েছে ডিএনসিসি। ব্যাপক লোক সমাগম করার ইচ্ছে থাকা সত্ত্বেও করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ডিএনসিসি। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপযাপনে আগামী ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এর ৮৬ নং রোডের 'বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক', এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেনের। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে হবে চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়া প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র ও চিত্রাংকন এবং আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি করবেন। জন্মদিন উদযাপনের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা 'পরম্পরা'র উদ্বোধন হবে। দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর উত্তরা সেক্টর-১১ এর সোনারগাঁও জনপথ মাসকাট প্লাজা পর্যন্ত প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে ৭৪টি বৃক্ষের চারারোপণ করা হবে। মেয়র আতিকুল ইসলাম, মন্ত্রী, এমপিসহ অন্যান্য অতিথি এবং ডিএনসিসির ৫৪ জন কাউন্সিলর এই ৭৪টি বৃক্ষের চারারোপণ করবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লা-আল মামুন বিপিএম, পিপিএম।
6
পাকিস্তানের শিয়ালকোটে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্রীলঙ্কান কারখানা ব্যবস্থাপককে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এই সাহসিকতার জন্য তাকে মেডেল দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দ্য ডন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ওই সাহসী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মালিক আদনান। তিনি শ্রীলঙ্কান কারখানা ব্যবস্থাপক প্রিয়ান্থা দিয়াওয়াদনার সহকর্মী। ধর্ম অবমাননার অভিযোগে একদল উত্তেজিত জনতা প্রথমে কারখানায় ঢুকে প্রিয়ান্থাকে বের করে আনে। তাকে প্রকাশ্যে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনিতে তার মৃত্যু হলে লাশ পুড়িয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতাকে ঠেকিয়ে প্রিয়ান্থাকে বাঁচানোর চেষ্টা করছেন আদনান। কিন্তু তার চেষ্টা শেষ পর্যন্ত বৃথা যায়। আদনান যে সাহসিকতা দেখিয়েছেন, সে জন্য তাকে 'তমঘা-ই-সুজাত' পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় ইমরান খান লিখেছেন, জাতির পক্ষ থেকে তিনি মালিক আদনানের নৈতিক সাহস ও সাহসিকতাকে অভিবাদন জানাতে চান। তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়ন্থাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তারা তাকে তমঘা-ই-সুজাত পুরস্কারে ভূষিত করবেন।
3
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একত্রিত করে নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার দুপুরে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দেওয়া হবে। পাশাপাশি তাদের বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় পাঁচ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। সেখানে আপাতত আড়াই হাজার একর জমিতে রোহিঙ্গাদের জন্য আশ্রয় শিবির নির্মাণ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।মন্ত্রীকে কাছে পেয়ে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ কান্নাজড়িত কণ্ঠে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। নির্যাতিত রোহিঙ্গাদের দুঃখের কথা শুনে মন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজারের এডিসি আবদুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, উখিয়া সার্কেল চাইলাউ মারমা, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান ও এনজিওর প্রতিনিধিরা।
6
আজ মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। কৃষকেরা আমন ধান কেটে ঘরে তুলেছেন। নতুন ধানের চালের গুঁড়া করতে, মুড়ি ভাজতে এবং ভোরে উঠে শীতের ভাপা পিঠা তৈরি করার সব প্রস্তুতি গতকাল সোমবারই শেষ হয়েছে।নবান্নকে সামনে রেখে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশের পল্লিতে গৃহিণীরা বাড়িঘরে লেপন ও আলপনা এঁকেছেন। বাড়িতে বাড়িতে ভাপা পিঠে, কুসলি পিঠে, পুলি, পায়েস, মুড়ি, চিড়া তৈরির ধুম পরেছে। নতুন ধানের ম-ম সুগন্ধে যেন বাড়ির আঙিনা ভরে উঠেছে।গ্রামবাংলায় কৃষকেরা নবান্ন উৎসব পরিপূর্ণভাবে উদ্যাপনের জন্য মেয়ে-জামাই, আত্মীয়-স্বজনদের বাড়িতে আমন্ত্রণ করবেন। তাঁদের নতুন চালের পোলাও, পিঠা, পায়েসসহ রকমারি নিত্যনতুন খাবার তৈরি করে ভূরিভোজের আয়োজন চলছে।তাড়াশ পৌর এলাকার বাসিন্দা রাহেলা বেগম (৪৫) জানান, প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম দিনেই ভাপা পিঠা খাওয়ার ধুম পরে যায়। শীতের সময় ভাপা পিঠা খেজুরের পাটালি গুড় দিয়ে খেতে খুবই মজা। তাই গতকাল সকালে ঘুম থেকে উঠেই চাল গুঁড়া করতে বসেছেন তিনি।উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার গ্রামের আদিবাসী নারী গৃহিণী আঁখি রানী জানান, বাড়িতে নতুন ধান এসেছে। জামাই-ঝি নিয়ে আনন্দের সঙ্গে পিঠে খাওয়ার রেওয়াজটি পূর্ব পুরুষ থেকেই চলে আসছে।এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন গোস্বমী বলেন, প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম দিন নতুন ধানকে বরণ করার জন্য নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে। এ উৎসবে সব ধর্মের লোকজন ঘরে ঘরে নতুন চালের পোলাও, পিঠা, পায়েসসহ হরেক রকম নতুন খাবার তৈরি করে থাকেন।
6
ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে একটি গাভি থেকে ৭ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার ওই গ্রামের বাসিন্দা রূপধন মিয়ার গাভিটি ওই বাছুরের জন্ম দেয়। এমন খবরে বিভিন্ন গ্রামের মানুষ বাছুরটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন।বাছুরের মালিক রূপধন মিয়া জানান, গত ১০ বছর যাবৎ তিনি গাভিটি পালন করছেন। এটি গাভিটির চতুর্থ বাছুর। জন্মের পর দেখতে পাওয়া যায় চারটি পা ছাড়াও পিঠের ওপরে আরও তিনটি পা। বিষয়টি দেখে স্থানীয় উপজেলা পশু হাসপাতালের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি অপারেশনের মাধ্যমে তিনটি পা অপসারণ করা যাবে বলে জানান।তিনি বলেন, জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। তবে আলাদাভাবে তাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করা হচ্ছে।সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুরুন্নবী বলেন, ৭ পা বিশিষ্ট বাছুরের জন্মের খবরে প্রতিদিন ওই বাড়িতে দর্শনার্থীরা ভিড় করছে।উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. তারেক মাহমুদ জানান, বিরল আকৃতির এমন বাছুরের জন্ম নেওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মী বাছুরটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি আমাকে এ বিষয়ে অবহিত করেছেন। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে গরুর বাছুরটি একটু সুস্থ হলে অপারেশন এর মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোন সমস্যা হবে না। অতিরিক্ত তিনটি পায় এক সময়ে অকেজো হয়ে যাবে।
6
সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ রবিবার রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে। এদিন সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ও মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন, 'সরকারের চরম ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থায় জনগণের নাভিশ্বাস উঠেছে। আয়-রোজগার ও ক্রয় ক্ষমতা বৃদ্ধিসহ যাবতীয় উন্নয়ন শুধু আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদেরই হয়েছে। তাদের চরম ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এদেশের মানুষ কত যে কষ্টে আছে- তা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।' বিডি-প্রতিদিন/শফিক
6
হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখানোসহ দশ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এ আদেশ দেন। গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ একাধিক মামলা দায়ের করে। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
6
গত পাঁচ দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্যের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন।আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংলাপে দেওয়া মূল বক্তব্যে আর্ল মিলার বলেন, 'গণতন্ত্র তখনই কার্যকর হয়, যখন সব মানুষকে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা হয়; তাদের অধিকার, বাক্স্বাধীনতা এবং ভোটের অধিকার সুরক্ষিত থাকে।'কসমস ফাউন্ডেশন চলমান অ্যাম্বাসেডর লেকচার সিরিজের 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস' শীর্ষক ভার্চুয়াল এই সংলাপের আয়োজন করে।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। কূটনীতিক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক প্যানেলে ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বিশিষ্ট ফেলো ও বোর্ড সদস্য সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, কসমস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইমেরিটাস, সাবেক রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান।মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, বাংলাদেশ অত্যন্ত স্থিতিস্থাপকতা, প্রতিশ্রুতি এবং সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা একটি দেশ। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক উন্নয়নেও এগিয়ে যেতে হবে এবং গণতন্ত্র ও মানবাধিকারকে পারস্পরিকভাবে শক্তিশালী করতে শ্রদ্ধাশীল হতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ, সব নাগরিকের জন্য মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি বজায় রাখতে অবিরাম কাজ করতে হবে।আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র 'অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে' সমর্থন করে, যা বাংলাদেশি জনগণের ইচ্ছাকেও প্রতিফলিত করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংবিধানের আলোকে ভোটার এবং অংশগ্রহণকারীদের সুরক্ষাসহ একটি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করে। তিনি বলেন, 'সুস্থ গণতন্ত্রের জন্য সংবাদপত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা অত্যাবশ্যক। গণমাধ্যম, সুশীল সমাজের সদস্য, বিরোধী দল এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের অবশ্যই ভয় ছাড়াই তাদের মতামত প্রকাশ করতে এবং পরিবর্তনের পক্ষে সহায়তা করতে হবে। ভিন্নমতের কণ্ঠস্বর শুনতে হবে এবং সম্মান করতে হবে।'উদ্বোধনী বক্তব্যে এনায়েতুল্লাহ খান বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অনেকাংশে সমৃদ্ধ হয়েছে। শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগের ভিত্তিতে এটি সমৃদ্ধ হয়েছে। যদি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করা যায়, যা বাংলাদেশের উন্নয়নের অন্বেষণ এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য মার্কিন আকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যাবে, তাহলে এটি যুক্তরাষ্ট্র ও অন্যদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মডেল হয়ে উঠতে পারে।ইফতেখার চৌধুরী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, পারস্পরিক সুবিধার জন্য এগুলোকে আরও প্রশস্ত ও গভীর করা দরকার। তিনি বলেন, বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
6
নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত ও রং লাগানোর অপচেষ্টা চলছে মন্তব্য করে নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের প্রতিপক্ষ প্রার্থীদের জন্য নোয়াখালীর এমপি, ফেনীর এমপি এক কোটি টাকা পাঠিয়েছেন। এখানে শুধু আমার বিরুদ্ধে নয়, আমার কাউন্সিলরদের বিরুদ্ধেও চক্রান্ত চলছে। ভোটারদের টাকা দিচ্ছে কাউন্সিলরদের মাধ্যমে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট রুপালি চত্বরে আয়োজিত নির্বাচনী শেষ সমাবেশে কাদের মির্জা এসব কথা বলেন। সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানসহ আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আবদুল কাদের মির্জা বলেন, আমার স্পষ্ট কথা, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। ভোট জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমি শপথ করলাম, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমি এক ভোট পেলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। প্রমাণ করে দিতে চাই গণতন্ত্র কি জিনিস, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি জিনিস। আমি সাহস করে সত্য কথা বলব। সত্য কথা বললে অসুবিধা, কারও কারও গায়ে লাগে। আমি বলতে চাই, এই কোম্পানীগঞ্জের নির্বাচন অবাধ, সষ্ঠু, নিরপেক্ষ হবে। এ জন্য প্রশাসনকে আমি সব ধরনের সহযোগিতা করে যাব। কাদের মির্জা অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে অস্ত্র পাঠানো হয়েছে কোম্পানীগঞ্জে। আমি প্রশাসনকে বলেছি অস্ত্র উদ্ধার করার জন্য। অদৃশ্য কারণে কিছুই হচ্ছে না। কষ্ট লাগে নোয়াখালী কে চালাচ্ছে? এটা কি রাজনীতি? অস্ত্রের ঝনঝনানি কোম্পানীগঞ্জে চলবে না, চলতে দেওয়া যাবে না। তিনি বলেন, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এখানে আসার কথা ছিল। আমি আশায় বুক বেঁধে ছিলাম, এই লোকটার কাছে মনের কথাগুলো বলবো। তিনি আসলেন না। কেন আসলেন না? তবে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আগামী পরশুর নির্বাচন যদি অবাধ, সষ্ঠু ও নিরপেক্ষ না হয়, যদি কোনো প্রার্থী বা কোনো কর্মীকে রাস্তায় বাধা দেওয়া হয়, এটার দায়িত্ব নোয়াখালীর ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তাকে নিতে হবে। কাদের মির্জা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে আমি আজকে হলফ করে বলছি, যদি পরশু দিনের নির্বাচনে কোনো কারচুপি হয়, যদি আমি কারচুপিতে সহযোগিতা করি, তাহলে সে দিনই যেন আমার মৃত্যু দিন হয়। আমি কোনো কারচুপির নির্বাচন করবো না। কিন্তু আপনাদের বলবো, আপনাদের তো স্বভাব ১২টার পর বর্জন করা, সিলেটেও আপনারা ১২টার সময় নির্বাচন বর্জন করেছিলেন। কোথাও কোনো কারচুপি হলে আমাকে জানাবেন, জনগণকে নিয়ে সেখানে ভোট বন্ধ করে দেব। প্রশাসন বন্ধ করবে না। তারা ম্যানেজ হয়ে গেছে। আমি ভোট বন্ধ করে এখানে এসে আন্দোলন শুরু করবো।
6
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে দেশিটির সামরিক বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বের খবর নিশ্চিত করে বলেছে, রুশ প্যারাট্রুপাররা অবরুদ্ধ শহরটি দখলের প্রচেষ্টায় খারকিভে অবতরণ করেছিল। সাম্প্রতিক দিনগুলিতে দেখা গেছে ইউক্রেনের বেশিরভাগ সহিংসতার কেন্দ্রস্থল ছিল রুশ ভাষী খারকিভ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা হয়। ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আঞ্চলিক প্রশাসনিক ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। প্রচণ্ড বিস্ফোরণের কারণে আশপাশের বিভিন্ন ভবনের জানালা ও গাড়ি উড়ে গেছে। সূত্র: বিবিসি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বিনোদন পাড়ায় এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় প্রযোজক করিম মোরানি। ইতোমধ্যে তার দুই মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জনপ্রিয় ও হিট ছবি 'চেন্নাই এক্সপ্রেস', 'আর ওয়ান' ছবির প্রযোজক তিনি। করোনা টেস্টে পজেটিভ আসলে তাকে ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে। করিম মোরানির করোনায় আক্রান্ত হওয়ার খবর স্বীকার করেছেন তার ভাই মহম্মদ মোরানি। তিনি বলেন, ''আমরা এটাই আশঙ্কা করছিলাম। কারণ, তিনি মেয়েদের সঙ্গেই ছিলেন। করিমের রিপোর্ট পজিটিভএসেছে। তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।'' করিমের দুই মেয়ে জোয়া ও শাজাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মেয়ে জোয়া সম্প্রতি বিদেশ ভ্রমণ না করলেও লকডাউনের আগে অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলেন শাজা। তিনি সোমবার থেকে ভর্তি রয়েছেন নানাবতী হাসপাতালে। জোয়া ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে।
2
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষিকা ফাতেমা তুজ জোহরা জ্যোতির (৩০) মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবার বাড়িতে তাঁর মৃত্যু হয়।জানা যায়, গত বৃহস্পতিবার ওই শিক্ষিকা চাঁদপুর শহর থেকে শাহরাস্তি উপজেলার নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর কর্মস্থলে যাওয়ার পথে বানিয়াচোঁ এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার ঢাকা পঙ্গু হাসপাতালে অবস্থার কিছু উন্নতি হলে ছাড়পত্র নিয়ে চাঁদপুরে তাঁর বাবার বাড়িতে ফিরে আসেন।নিহতের বাবা ও চাঁদপুর জজকোর্টের সেঁরেস্তাদার আলহাজ্ব জহিরুল ইসলাম বলেন, বাসায় থাকা অবস্থায় গত রোববার রাত সাড়ে ১১টায় হঠাৎ করে অবস্থার অবনতি হয়ে আমার মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেন। জ্যোতি বরাবরই মেধাবী ছিলেন।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ সব ধরনের বাধা অতিক্রম করার সক্ষমতা রাখে। তিনি বলেছেন, 'সবার সহযোগিতায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ জন্য আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তবে যা কিছুই হোক না কেন, বাংলাদেশের জনগণ সব প্রতিবন্ধকতা অতিক্রম করার সক্ষমতা রাখে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেন। এ সময় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। বৈঠকে শেখ হাসিনা বলেন, তিনি দেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'সোনার বাংলা' হিসেবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, মা-বাবাসহ পরিবারের সব সদস্যকে হারিয়ে দেশের জন্য তাঁর কাজ করা কঠিন ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, 'তবে সর্বোপরি, আমি একটি জিনিসই ভেবেছিলাম যে আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই, যা আমার বাবা খুব আগ্রহের সঙ্গে ভালোবাসতেন। আমাকে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।' তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের দোয়া কামনা করেন। শেখ হাসিনা আরও বলেন, 'আপনাদের দোয়া চাই যাতে আমি যত দিন বেঁচে থাকি সম্মানের সঙ্গে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়।'
9
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস (৬৫)। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা আহসান হাবিব শোভন।শোভন জানান, তাঁর চাচা ১৫ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।জানা যায়, কৌড়ী গ্রামে ৭০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন তিনি। এলাকায় বৃক্ষপ্রেমী শাহজাহান নামেই বেশি পরিচিত তিনি। ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে প্রবাসে চলে যান শাহজাহান বিশ্বাস। সেখানে প্রায় পাঁচ বছর কাটান তিনি। এরপর চলে আসেন নিজ গ্রামে। বাড়ির উঠানে গড়ে তোলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তাঘাটের দুপাশের পতিত জমিতে।নিজ খরচে রাস্তাঘাটের পাশের জায়গাগুলো পরিষ্কার করে গাছ রোপণ করেই থেমে যাননি তিনি। এরপর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করেন তিনি।নিজ খরচে গাছের চারা রোপণ করলেও জমির মালিকই গাছের মালিক। তাঁর রোপণ করা গাছের চারায় তিনি কোনো ভাগ রাখেননি। নেই কোনো অর্থলোভ। এভাবেই প্রায় ৩৭ বছর ধরে কৌড়ি গ্রামে পরিকল্পিতভাবে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে সময় পার করেছেন শাহজাহান বিশ্বাস।এদিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাসের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন।
6
সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আসুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে। বন্ধ থাকে যেসব এলাকার মার্কেট বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালী থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্থানের দক্ষিণ অংশ। বন্ধ থাকে যেসব দর্শনীয় স্থান সামরিক জাদুঘর: এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫টাকা। এছাড়াও শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়। শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। বিডি প্রতিদিন/কালাম
6
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোয়ারেন্টিনে গেছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। করোনাভাইরাসে সংক্রমিত কোনো এক ব্যক্তির সংস্পর্শে (কন্ট্যাক্ট) এসেছিলেন পম্পেও। এরপরই তিনি কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবরে বলা হয়, করোনা পরীক্ষায় পম্পেওর নেগেটিভ আসা সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে থাকবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, পম্পেও করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তাঁর নেগেটিভ এসেছে। কিন্তু রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী তিনি কোয়ারেন্টিনে থাকবেন। পররাষ্ট্র দপ্তরের চিকিৎসা দল তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে। পম্পেও কখন কীভাবে করোনা সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সে সম্পর্কে কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া পম্পেওর কোনো উপসর্গ দেখা দিয়েছিল কি না, তা-ও জানানো হয়নি। করোনা সংক্রমিত ঠিক কোন ব্যক্তির সংস্পর্শে পম্পেও এসেছিলেন, তা বলতে মার্কিন পররাষ্ট্র দপ্তর অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, ব্যক্তিগত গোপনীয়তার কারণে তারা সেই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারছেন না। এদিকে বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে পম্পেও অংশ নেননি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কূটনীতিকেরা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি হলিডে পার্টি বাতিল করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পসহ তাঁর প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহযোগী ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।
3
সাবেক সোভিয়েত ইউনিয়নে পরমাণুবিজ্ঞানী ও মানবাধিকারকর্মী হিসেবে বেশ পরিচিত ছিলেন আন্দ্রে দিমিত্রিভিচ শাখারভ। সোভিয়েত ঘরানার ভাবনা হিসাবে নিলে তিনি ছিলেন ভিন্নমতাবলম্বী। পরমাণু অস্ত্র তৈরি-ব্যবহার ও রাজনৈতিক মতাদর্শে বিরোধী হওয়ায় তৎকালীন নেতা নিকিতা ক্রুশ্চেভের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল। ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ১৯৮০ সালের ২২ জানুয়ারি জনসমক্ষে তীব্র প্রতিবাদ করলে তাঁকে গোর্কি শহরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। পরে ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ গ্লাসনস্তের নীতির অধীন শাখারভকে মুক্তি দেন। তবে গর্বাচেভের এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় রাশিয়ায় দমনপীড়ন স্তিমিত হওয়ার কোনো লক্ষণ এত দিনেও দেখা যায়নি; বরং আরও প্রকট হচ্ছে।আন্দ্রে শাখারভ প্রায়ই যুক্তি দিতেন এই বলে যে, কোনো দেশে দমনপীড়ন চললে দেশটির অবস্থান বিদেশে অস্থিতিশীল হয়ে ওঠে। মৃত্যুর তিন দশক পর এসেও রাশিয়ায় তাঁর এই যুক্তির প্রতিফলন দেখা যাচ্ছে। মেমোরিয়াল নামের একটি মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে লন্ডনভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন বলছে, বর্তমান রাশিয়ায় সোভিয়েত-যুগের শেষ দিকের তুলনায় দ্বিগুণেরও বেশি রাজনৈতিক বন্দী রয়েছে। এই মেমোরিয়ালকে এরই মধ্যে সরকার-সমর্থকেরা 'বিদেশি এজেন্ট' তকমা দিয়েছেন।রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্কের নিক্তিতে মেমোরিয়ালের এসব তথ্য আর শাখারভের যুক্তি আজ যেন এক পাল্লায় হাজির। ইকোনমিস্ট বলছে, পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অন্ধকার সময়ে ঢুকে গেছে। দেশে দমনপীড়নকে ন্যায্যতা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনগণকে বলছেন, রাশিয়ান জীবনধারাকে ধ্বংস করতে পশ্চিমা নীতি বিশেষভাবে নকশা করা। এভাবে জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে পুতিন ক্ষমতায় টেকার চেষ্টা চালালেও পশ্চিমের সঙ্গে তাঁর দ্বান্দ্বিক সম্পর্ক প্রতিনিয়তই গাঢ় হচ্ছে। এর ভবিষ্যৎ যে কোথায় ঠেকবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। শাখারভ পুরস্কার বিজয়ী আলেক্সি নাভালনি রাশিয়ায় নিপীড়নের সবচেয়ে বড় ভুক্তভোগী। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় ৪৪ বছর বয়সী বিরোধীদলীয় নেতা ও আইনজীবী নাভালনিকে গত বছরের আগস্টে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। অভিযোগের আঙুল উঠছে পুতিন ও তাঁর নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা সংস্থা এফএসবির দিকে। প্রায় পাঁচ মাস জার্মানিতে চিকিৎসা শেষে দেশে ফিরলে গত ১৭ জানুয়ারি মস্কো বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কারাবন্দী আলেক্সি নাভালনির শারীরিক অবস্থা 'নাটকীয়ভাবে খারাপ হচ্ছে' বলে চিকিৎসকেরা খোলা চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি উন্নত চিকিৎসা ও মুক্তির দাবি তোলা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হলেও তাঁকে মুক্তি না দিয়ে রাখা হয়েছে দেশের অন্যতম কুখ্যাত কারাগার 'পেনাল কলোনি নম্বর ২'-এ।নাভালনিকে গ্রেপ্তার করেই থেমে থাকেনি পুতিন সরকার। ২০১১ সালে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন 'অ্যান্টি করাপশন ফাউন্ডেশন'-কে বেআইনি ঘোষণা করা হয়েছে। নাভালনির বেশির ভাগ কর্মী-সমর্থককে দেশছাড়া করা হয়েছে। সমর্থকদের মধ্যে যাঁরা দেশে আছেন, তাঁদেরও খোঁজা হচ্ছে। নাভালনির পক্ষে কাজ করার জন্য ৯ নভেম্বর অধিকারকর্মী লিলিয়া চানিসেভাকে গ্রেপ্তার করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিপীড়নের এই জাল ছড়িয়ে পড়েছে রাজনীতির বাইরেও। চানিসেভাকে গ্রেপ্তারের দিনই রাশিয়ার শীর্ষ উদারনৈতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী সের্গেই জুয়েভকে (৬৭) কারাগারে নেওয়া হয়। হৃদ্রোগের চিকিৎসা নিয়ে সদ্য সুস্থ হয়ে ওঠা এই প্রশাসককে গৃহবন্দী অবস্থা থেকে কারাগারে নিয়ে একটি বানোয়াট মামলায় মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।অন্যদিকে রাশিয়ার বাজেট হিসাব বলছে, ২০২০ সালে রাশিয়ার মোট বাজেট ছিল ১ হাজার ১১৬ বিলিয়ন রুবল। এর মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের জন্য নির্ধারিত ছিল ৩৩৪ বিলিয়ন রুবল। অর্থাৎ মোট বাজেটের এক-তৃতীয়াংশ ব্যয় করা হয় এই খাতে। ইকোনমিস্ট বলছে, এই খাতের জন্য নির্ধারিত বাজেটের বেশির ভাগই খরচ করা হয়েছে অভ্যন্তরীণভাবে। ২০১৪ সালের তুলনায় এ বছর পুলিশ এবং নিরাপত্তা খাতে ১০ শতাংশ বেশি লোক নিয়োগ দেওয়া হয়েছে। এতে কর্মরত সেনার চেয়ে পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে গেছে। একই সঙ্গে দুর্নীতি করে রাশিয়ার বহু পুলিশ ও নিরাপত্তা খাতের লোক সম্পদের পাহাড় গড়েছেন। বিনিময়ে এরা পুতিনের শাসন, দুর্নীতির, আয় কমার প্রতিবাদে রাজপথে নামা নাগরিকদের নিয়ন্ত্রণে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক প্রতিষ্ঠান দ্য গভর্নমেন্ট ফিন্যান্স অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদন 'অ্যানাটমি অব আ প্রায়োরিটি ড্রাইভেন বাজেট প্রসেস'-এ বলা হয়েছে, কোন খাতে সরকার কী পরিমাণ বাজেট দেবে, তা নির্ভর করে ওই খাত থেকে কতটা পরিষেবা প্রত্যাশা করে তার ওপর। এ ক্ষেত্রে লক্ষ্য ও উদ্দেশ্য মূল বিষয়। এভাবে গুরুত্বসহকারে খাত তালিকাবদ্ধ করে অগ্রাধিকারের ভিত্তিতে বাজেট বণ্টন করা হয়। যে খাত থেকে সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার ইচ্ছে, প্রবণতা থাকে ওই খাতে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বোচ্চ বাজেট দেওয়ার।বিশ্লেষকেরা বলছেন, ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হওয়ার প্রথম দশকে রাশিয়ায় ব্যাপক সমৃদ্ধি হয়। তবে তাঁর দমনপীড়ন বর্তমানে যে অবস্থানে পৌঁছেছে, তা থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করা তাঁর জন্য এক রকম অসম্ভব। অবশ্য জ্বালানির উচ্চমূল্য, নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ক্রেমলিন ২০১৪ সালে অর্থনীতিতে ভালো একটি জায়গায় পৌঁছেছে, যা রাশিয়ার জন্য কিছুটা হলেও আশার সঞ্চার করতে পারে। তবে চীনের মতো টেকসই প্রবৃদ্ধি অর্জনের কোনো চেষ্টা আপাতত রাশিয়া দেখাতে পারছে না।রাশিয়ায় পুতিনপন্থীরা জোর দিয়ে বলছেন, সেখানকার পরিবার, সংস্কৃতি ও ইতিহাসের ঐতিহ্যগত মূল্যবোধ পশ্চিমা বিশ্বের কারণে কলুষিত হচ্ছে। এ থেকে নিজেদের রক্ষা করার বিষয়েও তাঁরা সোচ্চার। পশ্চিমের বিরুদ্ধে 'লড়াই করা' ক্রেমলিনের কোনো নীতির বিরোধিতা করলেই তকমা দেওয়া হচ্ছে 'বিদেশি এজেন্ট'। এই তকমার মূল শিকার হচ্ছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও আইনজীবীরা।ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বৈরশাসকেরা তাঁদের সব কর্মকাণ্ডকে বৈধতা দিতে 'সার্বভৌমত্বের প্রশ্ন'-কে সব সময় ঢাল হিসেবে ব্যবহার করে থাকেন। আর সেই ঢাল ব্যবহারের ক্ষেত্রে নিপীড়নকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এভাবে সৃষ্ট সহিংসতা প্রায়ই দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়ে। বেলারুশের স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোকেও এ পথেই হাঁটতে দেখা গেছে। সেখানেও ভিন্নমতাবলম্বীদের হত্যার ঘটনা ঘটছে। সম্প্রতি রাশিয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজকে গুলি করে নামিয়েছে এবং বেলারুশ এক স্থানীয় ভিন্নমতাবলম্বীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ছিনতাই করেছে। স্বনির্বাসিত হয়ে বেলারুশের সরকারবিরোধী অনেকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় আশ্রয় নিচ্ছেন। বড় পরিসরে বিবেচনা করলে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিপক্ষে পশ্চিমা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। তিনি কখনো কখনো টিকাবিরোধী প্রচারণা চালান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হন বা সৈন্য জমায়েত করেন ইউক্রেন সীমান্তে। তিনি গ্যাসের অতিরিক্ত সরবরাহের প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেন ও মলদোভার মতো দেশগুলোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টাও চালান।তবে সুখবর হলো, রাশিয়ার সব মানুষ কিন্তু পুতিনে বুঁদ নয়। মোট জনগণের অধিকাংশই বেশির ভাগ সংঘর্ষের সুবিধায় বিশ্বাসী নন। পুতিনের নানাবিধ প্রচারের মাঝেও দেশের দুই-তৃতীয়াংশ মানুষের পশ্চিম সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রায় ৮০ শতাংশ মানুষ বলছেন, রাশিয়ার উচিত পশ্চিমকে অংশীদার ও বন্ধু হিসেবে বিবেচনা করা। এরই মধ্যে তরুণদের মধ্যে সরকারি সহিংসতা প্রত্যাখ্যান করে মানবাধিকারের পক্ষে থাকার কথা সবচেয়ে বেশি শোনা যায়।ক্রেমলিন ও রুশ জনগণের মধ্যে এই বিভেদ কাজে লাগানোর একটি বড় সুযোগ রয়েছে পশ্চিমের হাতে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার অভ্যন্তরে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এখনই কথা বলা উচিত পশ্চিমের। আশ্বাস পেলে রাশিয়ার ছাত্র, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উন্নত জীবনের আশা বাড়বে। পশ্চিমা সরকারের উচিত তাঁদের জায়গা দেওয়া; রুশ শিক্ষার্থীদের পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো। তাহলে শুধু পুতিনের দমনপীড়নের শিকারদেরই নয়, নিজেদেরও সাহায্য করা হবে।
3
করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণের দিকে। ১৮ মাস পরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, চলছে ক্লাস। পিএসসি ও ব্যাংকের নিয়োগ পরীক্ষাও শুরু হয়েছে। ২৯ অক্টোবরে প্রায় ৪ লাখ প্রার্থীর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে পিএসসি। ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪১তম বিসিএসের আটকে থাকা লিখিত পরীক্ষা নেওয়ার কথাও ভাবছে পিএসসি। এরই মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা কবে হতে পারে তা জানাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে ডিপিই। গত বছরের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। আবেদনপ্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৪ নভেম্বর রাতে। এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল পেমেন্ট করার জন্য। পেমেন্ট শেষে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী ৩২ হাজার ৫৭৭ পদের জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রাক প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক (নিয়োগ) হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদের নিয়োগ পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে ডিপিই। কবে হতে পারে নিয়োগ পরীক্ষা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দ্রুতই পরীক্ষা নেওয়ার চেস্টা করছি আমরা।' বেশি আবেদন ঢাকা বিভাগে ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬১৯ টি, রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০ টি, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩ টি, ময়মনসিংহে ১ লাখ ১২ হাজার ২৫৬ টি, চট্টগ্রামে ১ লাখ ৯৯ হাজার ২৩৬ টি, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪টি, সিলেট ৬২ হাজার ৬০৭টি এবং রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ১৬৬ টি। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। আবেদনের সুযোগ ৩০ পার হলেও প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পেয়েছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলেছিল, গত বছরের ২০ অক্টোবরে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর ছিল। শিক্ষকে প্রতি পদের জন্য লড়বেন ৪০ জন সহকারী শিক্ষকের পদ ৩২ হাজার ৫৭৭টি। এসব পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৩ লাখের কিছু বেশি। এতে একটি পদের জন্য চাকরিপ্রত্যাশী ৪০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
1
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে নারী বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। গতকাল হারারেতে থাইল্যান্ডের বিপক্ষে সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি নিগার সুলতানারা। থাই মেয়েদের কাছে তাঁরা বৃষ্টি আইনে ১৬ রানে হেরেছে।হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ১ রানে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শারমিন আক্তার সুপ্তা। দলীয় ১৪ রানে অধিনায়ক নিগার আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে জুটি বাঁধেন ওপেনার মুরশিদা খাতুন। ৯৮ রানের সময় মুরশিদা ফিরলে ভাঙে ৮৪ রানের জুটি।ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে মুরশিদা আউট হলেও ফিফটি পেয়েছেন ফারজানা। ৯৮ থেকে ১২০ রানের মধ্যে দ্রুত মুরশিদা-ফারজানা-রিতু ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। পরে রুমানা আহমেদের ২৭ আর লতা মন্ডলের ২৯ রানে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের স্কোর পায় বাংলাদেশ।১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় থাইল্যান্ডের মেয়েদের। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার যোগ করেন ৯৭ রান। ৩৭ রান করে ওপেনার নাথাকান চানথাম ফাহিমা খাতুনের বলে বোল্ড হোন। আর ৬৯ রান করা সরনারিন টিপোচ নাহিদা আক্তারের বলে ফাহিমার হাতে ক্যাচ দেন।১১৪ রানের মধ্যে দুই ওপেনার ফিরলে জয়ের জন্য ৮ উইকেট হাতে রেখে থাইল্যান্ডের দরকার ছিল ৬৪ বলে ৪৫ রান। এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে থাইল্যান্ড জেতে ১৬ রানে।থাইল্যান্ডের কাছে হারলেও ৩ ম্যাচে ২ জয় নিয়ে 'বি' গ্রুপের পয়েন্ট তালিকার সবার ওপরে আছেন মুরশিদা-ফারজানারা।
12
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের আওতায় বগুড়া ও জয়পুরহাটে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর যাঁরা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁরা একই কেন্দ্রে হাজির হয়ে দ্বিতীয় ডোজ নিয়েছেন। বগুড়ায় গণটিকা কার্যক্রম চার থেকে পাঁচদিন চলমান থাকলেও জয়পুরহাটের আক্কেলপুর ও কালাইয়ে গতকালই ১২ হাজার মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণটিকা কার্যক্রম চলার কথা থাকলে পরে সময় বাড়িয়ে তা বিকেল ৫টা পর্যন্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ উল হক।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় ১২ উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১৫৫টি কেন্দ্রে ১ লাখ ৭২ হাজার ৯০০ জন টিকার দ্বিতীয় ডোজ পাবেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়। ওই ১০৯টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৫০০ ডোজ এবং বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ ডোজ, শেরপুর পৌরসভার তিনটি ওয়ার্ডে ও জেলার সান্তাহার পৌরসভার তিনটি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ করে ডোজ দেওয়া হয়। দ্বিতীয় ডোজের টিকাও একইভাবে দেওয়া হচ্ছে।জানতে চাইলে সাজ্জাদ উল হক বলেন, 'গণটিকা কার্যক্রম চলবে তিন থেকে চার দিন। কারণ উপজেলাগুলোতে সুবিধাজনক সময়ে টিকা দেওয়া হবে। ফলে শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তবে সর্বোচ্চ চারদিন লাগবে গণটিকা কার্যক্রম শেষ হতে। গণটিকা কার্যক্রমে আমরা সিনোফার্মের টিকা ব্যবহার করছি।'তিনি আরও বলেন, 'আমরা গতবার যতজনকে টিকা দিয়েছি, এবার শুধু তাঁরাই টিকার দ্বিতীয় ডোজ পাবেন। এর বাইরে অন্য কেউ এই টিকার আওতায় আসবে না।'জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, 'গণটিকার জন্য সিনোফার্মের টিকা মজুত রাখা হয়েছিল। প্রথম ডোজের টিকা যেভাবে দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজের টিকাও একইভবে দেওয়া হচ্ছে। প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের টিকাদানও আমরা সফলভাবে শেষ করতে পারব।'কালাই: জয়পুরহাটের কালাইয়ে ১২ হাজার মানুষকে রেজিস্ট্রেশন কার্ড দেখে করোনাভাইরাসের সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।গতকাল সকাল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচটি কেন্দ্রে ও পৌরসভার পাঁচটি কেন্দ্রে ১২ হাজার মানুষকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন রেজা। গতকাল সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা নিতে আসাদের উপচেপড়া ভিড় ও দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।আক্কেলপুর: গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজের সিনোর্ফামের টিকা ১২ হাজার মানুষকে দেওয়া হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে দ্বিতীয় ডোজের এ টিকা দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের ১২ হাজার টিকার মধ্যে রুকিন্দীপুর ইউনিয়নে ১ হাজার ৭৫০, গোপীনাথপুর ইউনিয়নে ২ হাজার, তিলকপুর ইউনিয়নে ২ হাজার, সোনামুখী ইউনিয়নে ২ হাজার, রায়কালী ইউনিয়নে ২ হাজার এবং আক্কেলপুর পৌরসভায় ২ হাজার ২৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।
6
ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি এখন আর সেভাবে জড়িত নন। খানিকটা অভিমান মেশানো রাগ নিয়েই সরে দূরে চলে গেছেন তিনি। তবে অভিনয় থেকে দূরত্ব তৈরি করেননি। ইদানিং টলিপাড়ার সক্রিয় সদস্য না হয়েও খবরের শিরোনামে নিজের ব্যক্তিত্ব এবং মন্তব্যের কারণে উঠে আসে তার নাম। শ্রীলেখা মিত্রের অনুরাগীর সংখ্যা বরাবরই অন্যান্য নায়িকাদের তুলনায় বেশি। তবে সম্প্রতি রাজনীতি থেকে সামাজিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে তার কাজ করার উদ্যোগের থেকে জনপ্রিয়তা আরও খানিকটা বেড়েছে। অন্যদিকে বয়স বাড়লেও কমেনি গ্ল্যামারের ছটা। মেয়েরাও হামেশাই বলে ওঠে, 'ছেলে হলে প্রেম প্রস্তাব দিতাম'! সেই সময় হঠাৎ এক ব্যক্তি মন্তব্য করেন, 'আপনি এমনভাবে প্রশ্ন চাইছেন যেন মনে হচ্ছে একেকবার একেকজনকে আপনি বিয়ে করবেন।' সেই প্রশ্নের উত্তরে একটি ছোট্ট ভিডিও করে শ্রীলেখা জানান, 'সরি ভাই ন্যাড়া একবারই বেলতলা গেছে, বিয়ে একবারই করেছি... আর না।' উত্তরে বিবাহিতরা মজা পেলেও নিঃসন্দেহে মন ভেঙেছে অনেকের। এই খেলাতেই অন্য আরেক বিবাহিত ব্যক্তি শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার জবাবে শ্রীলেখার বক্তব্য, 'তুমি আমি আর তোমার বউ ডেটে গেলে কেমন হয়!' মজার ছলে প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। অন্যদিকে নতুন ছবির শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নতুন সিনেমার এক ঝলক শেয়ার করে জানিয়েছিলেন, রাজনৈতিক চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শ্রীলেখার সাজ, পোশাক দেখে ইন্দিরা গান্ধী না মমতা ব্যানার্জির ভূমিকায় তাকে দেখা যাবে, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল সকলের। যদিও শ্রীলেখা জানান, কোনও বিশেষ ব্যক্তির জীবন নির্ভর ছবি এটি নয়। বিডি প্রতিদিন/কালাম
2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকার মহানগর হাকিম জিয়াউল হাসানের আদালতে ব্যারিস্টার সায়্যেদুল হক সুমন ও ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো: নোমানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির (বার) নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। ব্যারিস্টার সুমন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত ১৭ জুলাই প্রিয়া বালা বিশ্বাস ওরফে প্রিয়া সাহা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংঘালঘু নির্যাতন নিয়ে বক্তব্য দেন। সে বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন বাদী। আরজিতে বলা হয়, আসামি প্রিয়া সাহার এ বক্তব্যের মাধ্যমে দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি হয়। যাতে দেশকে অস্থিতিশীল ও বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ করার পাঁয়তারা করা হচ্ছে। তাই আসামির বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার হোয়াইট হাউসে ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার সুযোগ পান। প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, 'আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।' এরপর তিনি বলেন, 'এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।' প্রিয়া সাহা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে।
6
ই-কমার্সকে সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করতে গিয়ে 'কিছুটা আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে' বলে দাবি করেছে ই-কমার্স সাইট ইভ্যালি। বৃহস্পতিবার রাতে ইভ্যালি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানায়। তারা বলছে, এই ঘাটতি পূরণের জন্য তাদের আরও কিছু মাস সময় প্রয়োজন ছিল। ইভ্যালির ফেসবুকে পোস্ট- সম্মানিত গ্রাহক, ডিজিটাল বাংলাদেশের সহযাত্রী হিসেবে ইভ্যালির এই পথযাত্রায় আমরা এগিয়ে এসেছি অনেকটা পথ। এদেশের ১৬ কোটি মানুষের স্বপ্নপূরণে আমরা নিজেদের নিবেদন করেছি পুরোটাই। স্বপ্নপূরণের এই যাত্রায় বিজনেস ডেভেলপমেন্ট ও ই -কমার্সকে সাধারণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করতে গিয়ে কিছুটা আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে । কিন্তু আমরা এই ঘাটতি পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই লক্ষ্যে বিনিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে। সময় ও সুযোগ পেলে একাগ্রতা ও সুন্দর পরিকল্পনার মাধ্যমে নতুন নীতিমালার আলোকে এই ঘাটতি পূরণে আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে আমাদের আরো কিছু মাস প্রয়োজন ছিল। ইভ্যালির উপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। গত বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকে।
6
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন হানা দেওয়ায় টিকার বুস্টার ডোজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি জানান, প্রথমে বুস্টার ডোজ দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। ওমিক্রনে নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকুন, মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন। ২০২০ সালের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট তিন কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন চার লাখ ৭৯ হাজার ৫২০ জন।
3
মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ছাত্রলীগের সাবেক এ নেতাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি মিটমাট হয়ে গেছে। গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, 'নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেওয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। আমি থানায় অভিযোগ করব।' জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে রোববার দুপুর পৌনে তিনটার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন। মামার পক্ষে বেশ কিছু দিন তিনি প্রচার চালিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজনের ভোট কারচুপির অভিযোগ শোনার পর রাব্বানী সেখানে যান। এ সময় ওই প্রার্থীর ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে কোপ দেওয়া হয়। হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা রাব্বানীসহ অন্যদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় নয়।' রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ মোল্লার সঙ্গে এ বিষয় মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, 'নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। আমি এখনও রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।' শিবচর ও রাজৈরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আনিচুর রহমান জানান, ইশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী একই সময় কেন্দ্রে উপস্থিত হওয়ায় একটু উত্তেজনা সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেটি মিটমাট হয়ে গেছে আমার জানা মতে।
6