text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
করোনার মধ্যেই ২০১৯-২০ মৌসুমের খেলা শেষ করে ইতোমধ্যে শুরু হয়ে গেছে ২০২০-২১ মৌসুমের খেলা। বিশ্বের যত ফুটবল পাগল মানুষ আছেন তার মধ্যে বেশির ভাগ মানুষই খোঁজখবর রাখেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলগুলোর। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ৫টি লিগ। এই লিগগুলো হলো ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ, ফরাসি লিগ ওয়ান ও জার্মান বুন্দেসলিগা। করোনার কারণে গত মৌসুমে ফরাসি লিগ ওয়ান পুরোপুরি শেষ হওয়ার আগেই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে মাঝপথে মৌসুম শেষ করে দেয়া হয়। ফলে সবার আগে গত ২১ আগস্ট থেকে লিগ ওয়ান শুরু করে দেয়া হয়। এরপর ১২ সেপ্টেম্বর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার খেলা শুরু হয়। আর গতকাল শুক্রবার শুরু হয় জার্মান বুন্দেসলিগার খেলা। অপরদিকে আজ থেকে মাঠে গড়াচ্ছে ইতালিয়ান সিরি আর খেলা। ১২ তারিখ থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগ ও লা লিগা ৪ দিন বিরতি দিয়ে আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে। চলুন জেনে নেই আগামী এক সপ্তাহ ৫ লিগের বড় দলগুলো কখন কোন সময় কার বিপক্ষে মাঠে নামছে। ইংলিশ প্রিমিয়ার লিগ : আজ রাত ১০টা ৩০ মিনিটে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমে ম্যানইউ আজই প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর আজ রাত ১টায় মাঠে নামবে আর্সেনাল। তাদের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। আগামীকাল ২০ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে মাঠে নামবে চেলসি ও লিভারপুল। ২১ তারিখ ওলভারহামটনের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। লা লিগা : লা লিগায় আগামীকাল ২০ সেপ্টেম্বর মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে এটিই হবে তাদের প্রথম ম্যাচ। এই ম্যাচটিতে রিয়ালের প্রতিপক্ষ হলো রিয়াল সোসিয়েদাদ। এই সপ্তাহে বড় দলগুলোর মধ্যে শুধু রিয়াল মাদ্রিদের ম্যাচই রয়েছে। আগামী সপ্তাহে মাঠে নামবে লা লিগার অপর দুই বড় দল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। সিরি আ : ইতালিয়ান সিরি আয় বড় দলগুলোর মধ্যে ২০ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটে পারমার বিপক্ষে মাঠে নামবে নাপোলি। একই দিন রাত ১২টা ৪৫ মিনিটে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। তাদের প্রতিপক্ষ হলো সাম্পদোরিয়া। ২১ তারিখ বোলোগনার বিপক্ষে খেলবে এসি মিলান। এ সপ্তাহে বড় দলগুলোর মধ্যে এ দলগুলোই মাঠে নামবে। লিগ ওয়ান : ফরাসি লিগ ওয়ানে আগামীকাল ২০ তারিখ নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার কারণে লিগ ওয়ানে দেরি করে ম্যাচ খেলতে নামে পিএসজি। একই দিন মাঠে নামবে আরেক বড় দল মার্সিলি। রাত ১টা তারা মুখোমুখি হবে লিলির। বুন্দেসলিগা : বুন্দেসলিগার নতুন মৌসুমের খেলা শুরু হয় গতকাল। প্রথম দিন শালকের বিপক্ষে মাঠে নামে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আজ মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ হলো মংচেংলাবাচ। আগামীকাল ২০ তারিখ মাঠে নামবে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো আরবি লাইপজিগ। তাদের প্রতিপক্ষ হলো মেইনজ। বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। | 12 |
করোনাভাইরাস নিয়ে মাত্র এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের এই ভাইরাস নিয়ে বেশি চিন্তা না করতে বলেছিলেন। তিনি বলেছিলেন, "তার মতে- করোনাভাইরাসে আসলে প্রায় কারোই কিছু হয় না, কেবল বয়স্ক এবং হৃদরোগীদের ছাড়া।" বিডি প্রতিদিন/কালাম | 3 |
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফের নিষিদ্ধ তসলিমা নাসরিন। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? ভক্তদের ধারণা, তসলিমার লেখার কারণে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তসলিমা নাসরিন। মাতৃভূমি বাংলাদেশে রেখে যাওয়া স্মৃতি ভাগাভাগি করেছিলেন তিনি। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি তুলে ধরেছিলেন তাঁর লেখায়। এ লেখা পোস্টের কারণেই তাঁকে নিষিদ্ধ করা হয়েছে বলে মনে করেন তসলিমা।তসলিমা বলেছেন, 'ভাষা দিবস আমাকে কী উপহার দিল? ফেসবুকে সাময়িক নিষিদ্ধ হয়েছি আমি। নিষিদ্ধ আমার পোস্ট!' কীভাবে ধাপে ধাপে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে, তাও জানান তসলিমা। ফেসবুকের নিয়মে, ২৮ দিন তার পোস্ট ফিডে সবার নিচে থাকবে। ৪৫ ঘণ্টা তিনি কোনো পোস্ট বা মন্তব্য লিখতে পারবেন না। আগামী পাঁচ দিন তিনি কোনো ফেসবুক গ্রুপে যোগ দিতে পারবেন না।যেকোনো বিষয় নিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম বেশ সরব থাকেন তসলিমা নাসরিন। একাধিকবার সাময়িক নিষিদ্ধ হয়েছেন এই লেখিকা। কিছুদিন আগে তাঁকে মৃতও ঘোষণা করা হয়েছিল ফেসবুকে। সম্প্রতি ভারতে হিজাব বিতর্কে নানা মন্তব্য মিলছে তাঁর পক্ষ থেকে। এরই মাঝে ঘটল নতুন করে নিষিদ্ধের এই ঘটনা।এর আগে গত নভেম্বরেও ফেসবুক নিষিদ্ধ করেছিল তসলিমাকে। সেই সময় তসলিমার দাবি ছিল, 'জিহাদ ও জঙ্গিসংক্রান্ত বিষয় নিয়ে কিছু লিখলেই আমার মতো একজন মানবাধিকারকর্মীকে নিষিদ্ধ করছে ফেসবুক।'ফেসবুকের নিয়ম অনুযায়ী, নীতি লঙ্ঘন করে কেউ যদি তাদের 'বিদ্বেষমূলক বক্তব্য' পোস্ট করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে ফেসবুকের নীতিমালায় বলা হয়েছে, বিদ্বেষমূলক যেকোনো বক্তব্য মানুষের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করে ফেসবুক। জাতি, জাতিসত্তা, বংশপরিচয়, শারীরিক অক্ষমতা, ধর্মীয় পরিচয়, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ পরিচয় ও গুরুতর রোগ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য বিবেচনায় নিয়ে অ্যাকাউন্ট বন্ধ বা নিষিদ্ধ করা হয়। | 3 |
রাশিয়ার আক্রমণ শুরুর প্রথম পাঁচ দিনে ৫ হাজার ৭১০ জন রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। মঙ্গলবার (১ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এসময়ের মধ্যে দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করা হয়েছে বলে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় জানান ইউক্রেনীয় সেনাপ্রধানের এক মুখপাত্র। ওই কর্মকর্তা দাবি করেন ইউক্রেনীয় সামরিক বাহিনী ১৯৮টি রুশ ট্যাঙ্ক, ২৯টি প্লেন, ৪৮৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করেছে। তবে এসব দাবির সত্যতা এককভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে ওই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রুশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে রুশ সেনা হতাহতের বিষয়টি প্রথম থেকে অস্বীকার করলেও রবিবার মস্কো তাদের সেনা হতাহতের বিষয়টি স্বীকার করে। | 3 |
নগরীতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল্যবান তথ্যসহ ল্যাপটপ চুরির ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁরা চট্টগ্রামের বাইরে থেকে এসে শহরে চুরির পর নিজ এলাকায় ফিরে যেতেন বলেও জানায় সূত্র। গতকাল রোববার এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানায় বায়েজিদ থানা-পুলিশ।গ্রেপ্তার তরুণেরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মধ্যম কোনাখালী এলাকার তৌহিদুল ইসলাম (১৮), ছোটন মিয়া (১৮) ও সাইফুল ইসলাম (২৬)।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গত ৯ নভেম্বর ভোরে অক্সিজেন গুলবাগ আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে চুরি হয়। চোরেরা ওই বাসা থেকে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এ ঘটনায় ড. মো. মাহাবুবুর রহমান বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।ওসি জানান, গত শনিবার হালিশহরে একই কায়দায় চুরি করতে গিয়ে চক্রের সদস্য তৌহিদুল ও ছোটন মিয়া পুলিশের হাতে ধরা পড়েন। অক্সিজেনের বাসায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের ছবি দেখে তাঁদের শনাক্ত করে পুলিশ। পরে ওই দুজন জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ল্যাপটপ চুরির বিষয়টি স্বীকার করেন। এ সময় তাঁদের দেওয়া তথ্যে, গতকাল সকালে কক্সবাজারের চকরিয়ার সাইফুলের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার তরুণেরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাঁরা ভোরের দিকে চকরিয়া ও পেকুয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পর বিভিন্ন অভিজাত এলাকার বাসা-বাড়িতে নজরদারি করত। ফজরের নামাজের সময় কেউ মসজিদে গেলে বা সকালে হাঁটতে বেরোলে সুযোগ বুঝে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে তাঁরা দ্রুত শহর ছেড়ে নিজ এলাকায় পালিয়ে যেতো।গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও রাউজান থানায় একটি মামলা রয়েছে বলে জানান তিনি। | 6 |
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জাফর আহমেদ (যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে কাজী জাকেরুল মওলা (আরটিভি) প্যানেলের বিজয় হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন-সহ-সভাপতি এম এ ছাত্তার উকিল (মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙা টিভি), যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালেরকণ্ঠ)। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. হারুন-অর-রশিদ, কমিশনার পাবলিক প্রসিকিউটর এস আকবর খান, অধ্যক্ষ আনন্দ মোহন দে। নির্বাচনে ৬৭টি ভোটের ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগরের উদ্যোগে জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, করোনার পর জীবনযাত্রা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখন হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানো হলো। তারপরই সরকারের সঙ্গে যোগসাজশ করে পরিবহনমালিকেরা পরিবহন ধর্মঘট শুরু করেন। পরিবহনমালিকদের খুশি করতে বিশেষজ্ঞদের মত না নিয়ে সরকার তড়িঘড়ি করে পরিবহনমালিকদের সঙ্গে লোকদেখানো বৈঠক করে বাস-লঞ্চের অযৌক্তিকভাবে বর্ধিত ভাড়া জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। তাঁরা বলেন, পরিবহন ব্যয় বাড়ার ঘটনাকে পুঁজি করে বাজার সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরেক দফা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। জাসদ নেতারা অজুহাত নয়, ভর্তুকি অব্যাহত রেখে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বাস-লঞ্চের অযৌক্তিক বর্ধিত ভাড়া কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, বাজার সিন্ডিকেটের চক্রকে ধ্বংস, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার-বিচার ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সহসভাপতি ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান। সমাবেশে বক্তব্য দেন জাসদ সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুজ্জামান, জাসদের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সহসভাপতি কাজী সালমা সুলতানা, ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মফিজুর রহমান, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) সভাপতি আহসান হাবীব প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি | 9 |
ছাত্ররাজনীতি নয়, বরং ক্যাম্পাসে কেবল 'সংগঠনভিত্তিক ছাত্ররাজনীতির' বিরুদ্ধে আন্দোলন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের দাবির বিষয়টি বুঝতে পেরেছেন উল্লেখ করে এর জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মীর ফাঁসিসহ ১০ দফা দাবিতে আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনের নেতৃত্বে থাকা তিন শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শীর্ষ সংশপ্তক সাংবাদিকদের বলেন, 'আমাদের আন্দোলন ছাত্ররাজনীতির বিরুদ্ধে নয়। আমরাও স্বীকার করে নিই যে আমাদের দেশের ইতিহাসে ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আজকে বুয়েটে যে নষ্ট ছাত্ররাজনীতি হয়েছে, যার জন্য আমরা আসলে বেঁচে থাকতে পারছি না, যার জন্য হলে ও ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থী ত্রাসের মধ্যে থাকে, আমাদের আন্দোলন তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি এ বিষয়টির স্বীকৃতি দিয়েছেন। আমাদের আন্দোলনটি আসলে রাজনীতির বিরুদ্ধে নয়, বরং শুধু বুয়েট ক্যাম্পাসে সংগঠনভিত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে।' শীর্ষ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ বিষয়ে মিডিয়ার সামনে কথা বলেছেন। তিনি এও বলেন, কোনো প্রতিষ্ঠান চাইলে এটি বন্ধ করে দিতে পারে এবং সে ক্ষেত্রে কেন্দ্রীয় কোনো প্রভাব থাকবে না। এর জন্য প্রয়োজন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সৎসাহস ও সদিচ্ছা। আশা করব, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমাদের প্রশাসন ও উপাচার্য এ বিষয়ে পিছিয়ে থাকবেন না। উপাচার্য স্যার আসবেন, আমাদের সব প্রশ্নের উত্তর দেবেন এবং আমাদের দাবিগুলো মেনে নেবেন।' বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের যে অভিযোগ এসেছে, তার বিষয়ে শীর্ষ বলেন, 'পুলিশের সঙ্গে দুর্ব্যবহার বা আলামত আটকে রাখার চেষ্টার মতো কোনো কাজ আমরা করিনি। আমাদের দাবি ছিল, হলের সাধারণ শিক্ষার্থীদের জন্য যেন সিসিটিভি ফুটেজের একটি কপি রাখা হয়। আমরা সে বিষয়ে নেগোশিয়েট করেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং সেটি নিশ্চিত করা হয়েছে। উপাচার্যের সঙ্গে কোনো দুর্ব্যবহারও আমরা করিনি, আমরা তাঁর কাছে শুধু কিছু উত্তর চেয়েছি এবং দাবি জানিয়েছি।' আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েটের উপাচার্য সাইফুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে আন্দোলনের নেতৃত্বে থাকা বুয়েটের চতুর্থ বর্ষের ছাত্রী অন্তরা মাধুরী সাংবাদিকদের বলেন, 'উপাচার্য স্যারকে আমরা মানববন্ধনের মাধ্যমে আসার সুযোগ করে দিয়েছিলাম। তাঁর সঙ্গে আমরা যদি কোনো দুর্ব্যবহার করে থাকি, তাঁর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।' উপাচার্যের প্রতি আহ্বান জানিয়ে অন্তরা বলেন, 'স্যার, আপনি আসুন, আমরা শুধু কথা বলব। আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই।' প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে অন্তরা বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের বিষয়গুলোর স্বীকৃতি দিয়েছেন এবং এগুলো নিয়ে কথা বলেছেন। উনি আমাদের সবার অভিভাবক, ওনার জন্যই ব্যাপারগুলো এত দ্রুত সুষ্ঠুভাবে হয়ে আসছে। আমরা বিশ্বাস করি, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।' এরপর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে করতালি দেন আন্দোলনকারীরা। আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন বুয়েটের শতাধিক শিক্ষার্থী। সকাল থেকেই 'শিক্ষা-সন্ত্রাস, এক সঙ্গে চলে না', 'খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না', 'এক আবরার কবরে, লক্ষ আবরার বাহিরে', 'বহিষ্কার বহিষ্কার, খুনিদের বহিষ্কার', 'যাব না, যাব না, ফাঁসি ছাড়া যাব না' ইত্যাদি স্লোগানে মুখর রয়েছে বুয়েটের শহীদ মিনার এলাকা। | 9 |
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হুমায়ন কবির ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার পালিত হয়েছে। ২০২০ সালের ১৬ জানুয়ারি তিনি মারা যান।হুমায়ন কবির নূরপূর রুটি আ হক ভূঁইয়া উচ্চবিদ্যালয় ও নূরপূর আছিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া উইজডম স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি।হুমায়ন কবিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি দেয়। তাঁর নিজ বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এ ছাড়াও তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় দোয়া, কোরআন খতম ও মিলাদের আয়োজন করা হয়। | 6 |
হোয়াটসঅ্যাপের হালনাগাদ নিয়মকানুন ও শর্তে যেসব ব্যবহারকারী সম্মতি দেবেন না, তাঁদের জন্য দুঃসংবাদ। প্রথমে তাঁদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এরপর একপর্যায়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ তার হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে। এসব শর্তে ব্যবহারকারীর সম্মতি জানানোর জন্য তারা ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না দেন, তবে তিনি বার্তা পাঠাতে পারবেন না। আবার বার্তা গ্রহণও করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীদের অ্যাকাউন্ট 'নিষ্ক্রিয়' হিসেবে তালিকাভুক্ত করা হবে। আর ১২০ দিন পর 'নিষ্ক্রিয়' অ্যাকাউন্ট মুছে ফেলা হবে। প্রযুক্তিভিত্তিক সংবাদ পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মের মধ্যে নতুন শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীরা আরও কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে কল করা ও গ্রহণ করতে পারবেন। তাঁরা নোটিফিকেশনও পাবেন। তবে তা বেশি সময়ের জন্য নয়। এই সময় কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন শর্তের কথা ঘোষণা করলে তা নিয়ে অনেক ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য অ্যাপ ব্যবহার শুরু করেন। ব্যবহারকারীরা ভেবেছিলেন, হোয়াটসঅ্যাপ হয়তো ফেসবুকের সঙ্গে শেয়ার করা তথ্যের পরিমাণে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে। হোয়াটসঅ্যাপ হয়তো ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তাও শেয়ার করবে। তবে পরে হোয়াটসঅ্যাপ তাদের নতুন শর্তের উদ্দেশ্য স্পষ্ট করে। তারা জানায়, ব্যবহারকারীরা যেমনটা ভাবছেন, বিষয়টি আসলে তেমন নয়। শর্ত হালনাগাদের প্রকৃত লক্ষ্য তাদের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। বিজ্ঞাপন পাওয়াসহ ব্যবসায়িক উদ্দেশ্যে তারা শর্ত হালনাগাদ করছে। ব্যবহারকারী যাতে পর্যালোচনা করে নতুন শর্তে সম্মতি জানাতে পারেন, সে জন্য হোয়াটসঅ্যাপ ১৫ মে পর্যন্ত সময় দেয়। ২০১৬ সাল থেকে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি-বিষয়ক নীতিমালায় ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীর ফোন নম্বর ও ডিভাইসের পাশাপাশি আরও কিছু তথ্য ভাগাভাগি করার কথা বলা হয়েছে। এবারের নীতিমালায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মধ্যে লেনদেন-সম্পর্কিত তথ্য ভাগাভাগির বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপে ই-কমার্স সুবিধা দিতেই এমন উদ্যোগ বলে মনে করছেন অনেকে। | 3 |
পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলছেন, কোভিড ১৯ এর মতো মরণঘাতি ভাইরাসজনিত রোগসমূহ প্রতিরোধে বন্যপ্রাণীর আবাসস্থলসমূহ সংরক্ষণ এবং বন্যপ্রাণী ধরা, মারা ও শিকার বন্ধ করতে হবে। নির্বিচারে বন ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের কারণে মানুষ- বন্যপ্রাণীর মধ্যে চলাফেরা ও বসবাসের দূরত্ব কমে যাওয়ার ফলে রেবিস, ইবোলা, নিপাভাইরাস, সোয়ান ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ এর মতো অনেক জুনোটিক ব্যাধি মানুষ ও গৃহপালিত প্রাণীর মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। শুক্রবার (২৯ অক্টোবর) 'বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২২তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ২০২০' এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বনমন্ত্রী আরও বলেন, প্রাণিবিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞানের আলোকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় নিবেদিতভাবে কাজ করছে। বনবিভাগের সহায়তা আইইডিসিআর কাঁচা খেজুরের রসের মাধ্যমে রোগ ছড়ানো বিষয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছেন। ব্যাপক গণসচেতনতা সৃষ্টির কারণে এ রোগটির বিস্তার হ্রাস পেয়েছে। মন্ত্রী বলেন, বন্যপ্রাণী শিকার, পাচার ও বাজারজাতকরণ রোধে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে আমরা সফল হলে এধরনের রোগ হতে মুক্ত থাকতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, এসিআই এগ্রিবিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারী প্রমুখ। | 6 |
চাঁদে আবার মহাকাশযান পাঠাতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই প্রকল্পে বড় দায়িত্বে রয়েছেন একজন ভারতীয় বংশোদ্ভূত নারী ইঞ্জিনিয়ার। তার নাম সুবাসিনী আইয়ার। ভারতের কোয়েম্বত্তুরে জন্ম সুবাসিনীর। গত দুই বছর ধরে নাসার এই প্রকল্পের সঙ্গে যুক্ত তিনি। নাসার এই প্রকল্পের নাম 'আর্টেমিস লুনার এক্সপ্লোরেশন'। এই প্রোগ্রামে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নাসা জানিয়েছে, স্পেস লঞ্চ সিস্টেম (এসএলসি) ও ওরিয়ন রকেটের মাধ্যমে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চাঁদে ২টি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে নাসা। এই প্রোগ্রামের মাধ্যমে চাঁদের অনেক অজানা তথ্য খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেই জানিয়েছে নাসা। আর্টেমিস ১ মিশনে মহাকাশচারী ছাড়াই স্পেস লঞ্চ সিস্টেম ও ওরিয়নকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে নাসা। আর্টেমিস ২ মিশনে মহাকাশচারী নিয়ে এই ২ যানকে পাঠানো হবে মহাকাশে। ২০২৪ সালের মধ্যে আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর সেই প্রোগ্রামে বড় দায়িত্বে রয়েছেন সুবাসিনী। সূত্র: আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
খালেদা জিয়াকে কারামুক্ত করতে 'বিশেষ আবেদন' করার পরিকল্পনার কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, যারা বিশেষ আবেদনের কথা বলছেন, তারা আসলে আবেদন কার কাছে করবেন? আদালতে নাকি সরকারের কাছে? বিএনপি চেয়ারপারসনের পরিবার আবেদন করলে সরকারের ভূমিকা কি হবে? এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। মুক্তির আবেদন সরকারের সহানুভূতি পাবে কিনা- এ প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সরকারের সহমর্মিতা বা সহানুভূতির ঘাটতি নেই। কিন্তু সহানুভূতির কথা বলে তো আদালতকে প্রভাবিত করতে পারি না। শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করেছেন, পরাজয়ের ভয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএনপি। শুক্রবার বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে তাকে মুক্ত করতে 'বিশেষ আবেদন' করার কথা বলেন তার বোন সেলিমা ইসলাম। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামে আওয়ামী লীগ জিতলেও বগুড়ার দুপচাঁচিয়ায় ইভিএমে ভোটে বিএনপি জিতেছে। যদি জালিয়াতি হতো তবে চট্টগ্রামে মাত্র ২৩ ভাগ ভোট পড়ত না। সরকারের খারাপ উদ্দেশ্য থাকলে ভোটার উপস্থিতি বেড়ে যেতো। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ দল আর আসেনি। দলটি আন্দোলনে যেমন ব্যর্থ, নির্বাচনেও তাই। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে ভোট থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। সে কারণেই ইভিএম নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। 'যত বেশি নারী চালক, তত কম দুর্ঘটনার ঝুঁকি' : প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারী গাড়িচালকেরা নিয়ম মেনে চলেন, ঠাণ্ডা মাথায় গাড়ি চালান। তারা নেশা করেন না, দায়িত্ব পালনের সময় মোবাইল ফোনে কথাও বলেন না। তাই যত বেশি নারীচালক নিয়োগ দেওয়া হবে, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ততটাই কমবে। 'উইমেন বিহাইন্ড দ্য হুইল ফর রোড সেফটি' শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব কাজী রওশন আখতার। সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে এক মিটিনট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ড্রাইভিং স্কুলে পিছিয়ে পড়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিন মাসের আবাসিক প্রশিক্ষণে গাড়িচালনা, সাধারণ মেরামতি কাজ ও পেশাগত আচরণ শেখানো হয়। | 9 |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে সংস্থাটির অন্যতম সদস্য মিয়ানমারের উপস্থিতি ছাড়াই। মঙ্গলবার সংস্থাটির ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ১৫ অক্টোবর আসিয়ানের সদস্য দেশগুলোর সম্মিলিত সম্মতিতে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং লাইংকে সম্মেলনে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সামরিক অভ্যুত্থানের জেরে মিয়ানমারে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের মীমাংসায় জেনারেল লাইংয়ের আসিয়ানের কাছে দেয়া প্রতিশ্রুতি পালনের ব্যর্থতায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সংস্থাটির এই সিদ্ধান্তের মাধ্যমে বিরল এক উদাহরণ সৃষ্টি করলো। দুই কূটনীতিকের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) খবর জানায়, বর্তমান সভাপতি দেশ ব্রুনাই সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের সাবেক উচ্চপদস্থ কূটনীতিক চ্যান আইকে 'অরাজনৈতিক' প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানালেও তিনি অংশ নেননি। এদিকে মিয়ানমারের সামরিক সরকার সোমবার রাতে আসিয়ানের তিনদিনের এই সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিত্বের বিষয়ে সংস্থাটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে। সামরিক সরকার জানায়, সম্মেলনে ব্রুনাই শুধু জেনারেল লাইং বা মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানাতে পারে। ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে ১ আগস্ট জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং। গত বছরের নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়। গত ৭ সেপ্টেম্বর মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দেশের সাধারণ মানুষকে সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়। ১ ফেব্রুয়ারি থেকে জান্তাবিরোধী বিক্ষোভ ও সশস্ত্র তৎপরতায় সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মিয়ানমারে এক হাজারের বেশি বিক্ষোভকারী ও বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটিতে মানবাধিকার নজরদারি করা সংস্থাগুলো জানায়। অপরদিকে সামরিক বাহিনী নিহতের এই সংখ্যা অস্বীকার করে আসছে এবং সংঘর্ষে বিপুল সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছে। সূত্র : আলজাজিরা | 3 |
সিলেটের কানাইঘাটে মো. ফরিদ উদ্দিন (৩০) নামের এক যুবককে হত্যার মামলায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে আসামিদের কানাইঘাট সহকারী জজ আদালতে তুলে পুলিশ আট দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিন, মোস্তাক আহমদ ও কাওসার আহমদ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরিদ উদ্দিন মোটরসাইকেলে শাহীন আহমদ (৩২) নামের আরেক যুবকের সঙ্গে কানাইঘাটের মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় গ্রামের বিদ্যালয়ের পাশে পৌঁছালে কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় দুর্বৃত্তরা ফরিদ উদ্দিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় শাহীন আহমদের ওপরও হামলা চালানো হয়। হামলায় ফরিদ উদ্দিনের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ফরিদ উদ্দিন। হত্যাকাণ্ডের পর ২ ফেব্রুয়ারি ফরিদ উদ্দিনের বাবা রফিকুল হক বাদী হয়ে সাতজনকে আসামি করে কানাইঘাট থানায় মামলা করেন। এর পরের দিন গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট ও মৌলভীবজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-৯। এই তিনজনকে গ্রেপ্তারের পর র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, এলাকায় আধিপত্য বিস্তার ঘিরে নিহত ফরিদ উদ্দিন ও তাঁর শ্যালক কয়েছ উদ্দিন মিলে একটি পক্ষ এবং ইউপি সদস্য নাজিম উদ্দিন, তাঁর ভাই হেলাল আহমদসহ অন্যান্য ভাই মিলে আরেকটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। দুটি পক্ষই একই গ্রামের বাসিন্দা এবং পরস্পরের নিকটাত্মীয়। আগে থেকেই দুই পক্ষের মধ্যে মামলা-হামলার ঘটনা চলে আসছিল। সম্প্রতি নাজিম উদ্দিন লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সদস্য নির্বাচিত হওয়ার পর এ বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। নাজিমের পক্ষ ফরিদকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে। এরই জেরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে নিহত ফরিদ উদ্দিনের বিচ্ছিন্ন হওয়া পা ঘটনার ছয় দিন পরও উদ্ধার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কানাইঘাট থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার দিন থেকে পুলিশ হামলার স্থলসহ আশপাশের বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়েও তা খুঁজে পায়নি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নিহত ফরিদ উদ্দিনের বিচ্ছিন্ন পা সন্ধান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। | 6 |
স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিআরটিসির দ্বিতল ১০টি বাস ফের চালু হচ্ছে আগামী শনিবার থেকে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন বাসগুলোর ট্রায়াল রান হচ্ছে।উল্লেখ্য,২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০টি দ্বিতল বাস চালু করে বিআরটিসি। ১৭ মার্চ করোনার কারণে স্কুল বন্ধ হয়ে গেলে বাসগুলো হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে রাখা হয়। ১৮ মাস পর স্কুল খোলার খবরে শিক্ষার্থীদের জন্য বাস চালুর পদক্ষেপ নেয় বিআরটিসি।বিআরটিসি বাস ডিপো সূত্র জানায়, গাড়িগুলো দীর্ঘদিন বসে থাকায় কিছুটা মেরামত করতে হচ্ছে। এ জন্য স্কুল খোলার দিন বাস চালু সম্ভব হয়নি।চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মারুফ উল্লাহ ও গালিব চৌধুরী বাস সার্ভিস চালুর বিষয়টি তদারকি করছেন। | 6 |
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি'র চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাফনের কাপড় গায়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি একাই কাফনের কাপড় গায়ে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অবস্থান নিয়ে এই প্রচারণা শুরু করেন। পরে তিনি একইভাবে ভোটারদের দ্বারে দ্বারে যান। এর আগে, গতকাল শনিবার বিকেলে কলসকাঠী বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। পরে তারা নিজেদের অফিস তছনছ করে বিএনপি'র শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন গ্রেফতারের ভয় দেখিয়ে বিএনপি কর্মী-সমর্থকদের এলাকা ছাড়া করা হচ্ছে বলেও অভিযোগ বিএনপি প্রার্থী শওকত হোসেনের। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ উদ্ধারে আসছে না শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে রুস্তম নামের অন্য আরেকটি জাহাজ আসবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এ কে গোলাম সাদেক।আজ শুক্রবার সকাল ১০টায় পাটুরিয়া ৫ নম্বর ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম সাদেক এসব কথা বলেন।তিনি বলেন, পাটুরিয়া ঘাটে তৃতীয় দিনের মতো সকাল ৭টায় উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এর সঙ্গে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা রয়েছেন।গোলাম সাদেক জানান, প্রত্যয় অনেক বড় জাহাজ। এখানে প্রত্যয় রাখার জায়গা নেই। তাই প্রত্যয়ের পরিবর্তে উদ্ধারকারী জাহাজ রুস্তম সন্ধ্যার মধ্যে পাটুরিয়ায় পৌঁছাবে।এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী ডুবে যাওয়া ফেরি থেকে এ পর্যন্ত ১১টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। আরও তিনটি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ অনুযায়ী, একটি নৌযানের নিবন্ধনের মেয়াদ ৩০ বছর হয়। বিশেষ জরিপের (ফিটনেস) মাধ্যমে এরপর দুবার পাঁচ বছর করে নিবন্ধনের মেয়াদ বাড়ানো যায়। তবে ৪০ বছরের বেশি সময় কোনোভাবেই কোনো নৌযান চলাচল করতে পারে না।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযানের তালিকা অনুযায়ী, ফেরি আমানত শাহ ১৯৮০ সালে তৈরি। ৩৩৫ জন যাত্রী ও ২৫টি যানবাহন বহন করতে পারে এটি। ৮০৬.৬০ টন ওজনের ফেরিটি সর্বোচ্চ ১০.২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।গত বুধবার সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হওয়ার পর ফেরিতে পানি উঠতে শুরু করে। পরে ফেরিটি দ্রুতগতিতে পাটুরিয়া ঘাটে নোঙর করে। এরপর ফেরি থেকে তিনটি মালবাহী ট্রাক আনলোড হওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটির ডান পাশে কাত হয়ে ডুবে যায়। এ সময় আমানত শাহ ফেরিতে ১৪টি ট্রাক ও কিছু মোটরসাইকেল ছিল। | 6 |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়া কৌশলগত পরাজয়ের মুখে পড়েছে। যা 'ইতোমধ্যে বিশ্বের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে'। এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির। জেলেনস্কির দাবি, রাশিয়া যে কৌশলগতভাবে পরাজয়ের মুখে পড়েছে তা স্বীকার করার মতো সাহসের অভাব রয়েছে তাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সেনাদের 'কাপুরুষ' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'কাপুরুষ' রুশ সেনারা ক্ষেপণাস্ত্র, বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে সত্যকে আড়াল করতে চাইছে। আন্তর্জাতিক নার্স দিবসে বক্তব্য রাখার সময় জেলেনস্কি নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ইউক্রেনের সেনাদের জীবন রক্ষার জন্য। তার অভিযোগ, আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সেনারা ৫৭০টি স্বাস্থ্যসেবাকেন্দ্র ধ্বংস করে ফেলেছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। প্রথম দিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। এখন পূর্ব ও দক্ষিণ ইউক্রেন দখলের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। | 3 |
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আজ রোববার জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১০ জন, কটিয়াদী উপজেলায় ৪০ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ৫৬ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২২৯। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৬০৭ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২ হাজার ৩৭৬ জন। তাঁদের মধ্যে ৯৫ জন হাসপাতালে ও ২ হাজার ২৮১ জন হোম আইসোলেশনে রয়েছেন।অন্যদিকে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে সর্বোচ্চ ৫৫ জন, হোসেনপুরে ৮ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ৯ জন, কটিয়াদীতে ১১ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরবে ২৯ জন, নিকলীতে ৭ জন, বাজিতপুরে ১২ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। | 6 |
বিয়ে করতে চলেছেন কে-পপ তারকা ববি। পাশাপাশি বাবাও হতে চলেছেন। এত দিন ধরে খবর দুটো লুকিয়ে রাখার জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সম্প্রতি ২৫ বছর বয়সী এ শিল্পী তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে জানান, সেপ্টেম্বরেই আসছে তাঁদের প্রথম সন্তান। ববি দক্ষিণ কোরিয়ার ছেলেদের ব্যান্ড আইকন-এর ভোকাল, র্যাপার, গীতিকার। তাঁর প্রকৃত নাম কিম জি উন, তবে ববি নামেই কে-পপ ভক্তরা তাঁকে চেনেন বেশি। ইনস্টাগ্রামে হাতে লেখা একটি নোটের সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, 'হ্যালো, আইকনের ববি বলছি। আজ আপনাদের একটা সত্য জানাতে চাই। অনেক ভাবনাচিন্তার পরই আমি এটা লিখছি। ভালোবাসি এমন একজনকে বিয়ে করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমরা পরস্পরকে ভালোবাসি। সেপ্টেম্বরে আমি বাবা হতে চলেছি। পরিবারে নতুন একজন সদস্যকে স্বাগত জানাতে পেরে আমি খুব খুশি। কিন্তু ভক্তদের কাছে ক্ষমা চাইছি, আমার খবর শুনে নিশ্চয়ই তাঁরা অবাক হবেন। আরও আগেই আপনাদের জানানো উচিত ছিল। আপনাদের যে পরে জানিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। আমি আসলে বিষয়টা নিয়ে খুব চিন্তায় ছিলাম।' ববি আরও লিখেছেন, 'নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সব সময় যাঁরা আমাকে সাহায্য ও সমর্থন দেন, তাঁদের ওপর বিরাট একটা মানসিক চাপ সৃষ্টির কারণ হয়েছি, এই ভেবে নিজেকে দায়ী মনে করছি। আমার এই খবরে যাঁরা ব্যথা পেয়েছেন বা বিভ্রান্ত হয়েছেন, তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমার মা-বাবা, আইকন সদস্য এবং ভক্ত দলের লজ্জার কারণ হবে না, এমন একজন মানুষ হয়ে উঠব। তার চেয়ে বড় কথা, আইকনের নতুন কাজের জন্য অপেক্ষমাণ ভক্ত ও সদস্যদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য কঠোর পরিশ্রম করব।' | 2 |
আইপিএলের প্রথম পর্বে কেকেআর মোটেই চেনা ছন্দে ছিল না। তবে আমিরাত পর্বে দুরন্ত ছন্দে কেকেআর। ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে এই মুহূর্তে সবথেকে ভালো পজিশনে রয়েছে। আর কেকেআরের দুরন্ত প্রত্যাবর্তনে স্বপ্নের আইপিএল অভিষেক ঘটিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআরে নিয়ে আসার নেপথ্য নায়ক অন্য কেউ নন। স্বয়ং শাহরুখ পুত্র আরিয়ান খান। নিলামে কেকেআরের বড় বড় মগজাস্ত্রের সাথেই হাজির ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং অন্য অংশীদার জুহি চাওলার মেয়ে। ফেব্রুয়ারির ওই নিলামেই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিড করতে থাকেন আরিয়ান। আরিয়ানের লক্ষ্যই ছিল নাইটদের স্কোয়াডে প্রতিশ্রুতিমান তারকাদের নিয়ে আসা। তরুণ ক্রিকেটারদের প্রোফাইল ঘেঁটে রীতিমতো তৈরি হয়েছিলেন আরিয়ান নিলামের জন্য। আর ওই নিলামেই ভেঙ্কটেশ আইয়ারকে তুলে নিয়ে বাজিমাত করে কেকেআর। নিলামে কেকেআর টেবিলে আরিয়ান এবং জুহি-কন্যার সঙ্গে হাজির ছিলেন সিইও ভেঙ্কি মাইশোর, জয় মেহতা এবং সহকারী কোচ অভিষেক নায়ার। আরিয়ান অভিজ্ঞ ক্রিকেট বিশারদদের মতোই নিলামে বিড করছিলেন। ওই আরিয়ানের জন্যই মাত্র ২০ লাখ রুপিতে কেকেআর সংসারে হাজির ভেঙ্কটেশ আইয়ার। কোটি কোটি টাকার তারকাদের সাথেই পাল্লা দিয়ে শিরোনামে উঠে এসেছেন তারকা। কেকেআরের জার্সিতে আইপিএলে অভিষেকের পর থেকেই স্বপ্নের ছন্দে রয়েছেন আইয়ার। দুটি হাফসেঞ্চুরি করে ইতিমধ্যে উঠতি তারকাদের মধ্যে স্পটলাইট কেড়ে নিয়েছেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার। ব্যাটের পাশাপাশি বল হাতেও ভেলকি দেখাচ্ছেন তিনি। অনেকে যুবরাজ সিংয়ের সাথেও তুলনা শুরু করে দিয়েছেন। আমিররাতে দ্বিতীয় পর্ব চলাকালীন আইয়ার কেকেআর জার্সিতে আইপিএলে অভিষেক ঘটান। আরসিবির বিরুদ্ধে অপরাজিত ৪১ রানের মাধ্যমে শুরু করেন। তারপরে মুম্বইয়ের বিপক্ষে আইপিএল কেরিয়ারের প্থম অর্ধশতরান হাঁকান তিনি। পাঞ্জাব কিংসের বিরূদ্ধে শুক্রবার ফের একবার হাফসেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। বল হাতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। দিল্লি এবং পাঞ্জাবের বিরুদ্ধে বল হাতে আইয়ারের পরিসংখ্যান ২/২৯, ১/৩০। আর আইয়ারের অবিশ্বাস্য ফর্ম দেখে সঞ্জয় মঞ্জরেকরের মতো বিশেষজ্ঞরাও বলে দিয়েছেন, আগামী আইপিএলের মেগা নিলামে ১২-১৫ কোটি রুপি দর উঠবে ভেঙ্কটেশ আইয়ারের। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস | 12 |
সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, আবু ধাবি এ কাজ করে কৌশলগত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে এবং এর অবশ্যম্ভাবী ফল হিসেবে মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রতিরোধ অক্ষ শক্তিশালী হবে। সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার পর তেহরান আজ শুক্রবার এ প্রতিক্রিয়া জানাল। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড ও মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ মুক্ত করার লক্ষ্যে গত সাত দশক ধরে যে প্রতিরোধ সংগ্রাম চলে এসেছে তা আজ হোক কিংবা কাল ইসরাইলসহ তার অপরাধের সকল সহযোগীকে একসঙ্গে গ্রাস করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি অবৈধ ও মানবতাবিরোধী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত চরম বিপজ্জনক কাজ করেছে। এই ঘটনার জের ধরে পারস্য উপসাগরে সম্ভাব্য যেকোনো পরিণতির জন্য আবুধাবিসহ এ অঞ্চলে তার সহযোগী সরকারগুলোকে দায়ী থাকতে হবে। বিবৃতিতে বলা হয়, ইতিহাস বলে দেবে, সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি জাতিসহ গোটা মুসলিম উম্মাহর পিঠে যে খঞ্জর বসিয়েছে তার পরিণতিতে এ অঞ্চলের প্রতিরোধ অক্ষ আগের চেয়ে বেশি শক্তিশালী হবে। সেইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও তার তাবেদার আরব শাসকদের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে জনগণের ঐক্য ও সংহতি শক্তিশালী হবে। সূত্র: পার্স টুডে বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
পাকিস্তানের উত্তরাঞ্চলে গত মাসে চীনা কর্মীদের বহনকারী একটি বাসে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় ভারত ও আফগানিস্তানকে দায়ী করেছে ইসলামাবাদ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।গত মাসে পাকিস্তানের উত্তরাঞ্চলে ওই প্রাণঘাতী হামলায় ১০ জন চীনা নাগরিক ও ৩ পাকিস্তানিসহ মোট ১৩ জন নিহত হয়েছিলেন।সংবাদ সম্মেলনে কোরেশি বলেন, বাসে ওই হামলায় ভূমিকা রেখেছে পাকিস্তানি তালেবান এবং ভারতীয় ও আফগান তদন্ত সংস্থাগুলো।সংবাদ সম্মেলনে কোরেশি আরও বলেন, ১০০ থেকে ১২০ কেজি বিস্ফোরক ছিল ওই বাসটিতে। বিস্ফোরক-বোঝাই ওই বাসের চালকই এই হামলা চালিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আঙুলের একটি ছাপ এবং একটি আঙুলসহ দেহের অন্যান্য ছিন্ন অংশ উদ্ধার করেছি।রয়টার্সের কাছে পাঠানো একটি ভিডিওতে পাকিস্তানি তালেবানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী-এই হামলার পরিকল্পনা থেকে শুরু করে হামলা পরিচালনা করা পর্যন্ত, সকল কাজেই আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে। আর এতেই পরিষ্কারভাবে বোঝা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এবং আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস এই হামলার দিক নির্দেশনা দিয়েছে।ভারত এবং পাকিস্তানে কোনো হামলা হলেই একে অপরকে দোষারোপ করে দুটি দেশ।গত ১৪ জুলাই সকালে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহিস্তান জেলায় যাত্রীবাহী বাস দাসু জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার পথে গিরিখাদে পড়ে যায়। খাদে পড়ার আগে বাসটিতে বিস্ফোরণ হয়। এতে ১০ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও ২৮ জন। নিহত ওই চীনা ব্যক্তিরা দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।চীনের অর্থায়নে পাকিস্তানে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) নামে যে ৬৫০ কোটি ডলারের বিশাল প্রকল্পের কাজ চলছে, তারই একটি অংশ দাসু জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। চীনের রাষ্ট্র পরিচালিত একটি ট্যাবলয়েড পত্রিকায় বলা হয়েছে, সম্প্রতি সময়ে চীনা নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি। | 3 |
ময়মনসিংহের গৌরীপুরে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে শিশুটি বিদ্যালয় থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ওই শিশু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার অভিযুক্ত উপজেলার শাহ আব্দুলের ছেলে মামুন (২৫)।ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে মামুনের বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগী শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত মামুন আম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দূরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গ্রামের ছাবেদ আলী নামের এক ব্যক্তি ওই জঙ্গলে বাঁশ কাটতে গেলে মামুন পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী ছাবেদ আলী বলেন, কাছে গিয়ে দেখতে পাই শিশুটি ভয়ে জড়সড় হয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে। ঘটনাটি জানতে পেরে শত শত মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে যান ও শিশুটিকে উদ্ধার করেন।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, 'ঘটনাটি প্রধান শিক্ষকের কাছে জানতে পেরে বিদ্যালয়ে ছুটে যাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, 'আমরা আশঙ্কা করছি শিশুটিকে ধর্ষণের পর মেরে ফেলার পরিকল্পনা করেছিল মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।' | 6 |
চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিদিনই জোরালো হচ্ছে। এর মধ্যেই অনশনে বসলেন দেশটির প্রাক্তন ক্রিকেটার। আর্থিক পরিস্থিতির উন্নতি দাবি করে এবং তিন বছর আগে হওয়া ইস্টার আক্রমণের বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন ধাম্মিকা প্রসাদ। ভালো জনসমর্থনও পেয়েছেন তিনি। ২০১৯-এ শ্রীলঙ্কায় ইস্টারের দিনে ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ হয়েছিল। মারা যান ২৬৯ জন। কিন্তু সেই আক্রমণ কারা করেছিল তার উত্তর এখনও অজানা। শুক্রবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সচিবালয়ের অদূরে অনশনে বসেন প্রসাদ। রাজাপক্ষের বিরোধী মানুষও তার সঙ্গে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রসাদ বলেন, "ওই বোমার হামলায় নিহত সমস্ত নির্দোষ মানুষের বিচার চাই।" খবর আনন্দবাজার পত্রিকার। ইস্টারের হামলার তদন্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। স্থানীয় ক্যাথলিক গির্জার দাবি, সরকার জোর করে তদন্ত ধামচাপা দিতে চেয়েছে। বিচারের দাবি চেয়ে সরব কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিতও। সেই দাবিতে সরব প্রসাদও। শুক্রবার স্থানীয় মানুষের সঙ্গে তার অনশনে বসার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেশের হয়ে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন প্রসাদ। ২৫টি টেস্ট এবং ২৪টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৭৫ এবং ৩২টি উইকেট। | 12 |
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য গবেষণায় ব্যয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে গবেষণাকাজ পরিচালনায় বাজেট প্রদান করা হবে বলে তিনি জানান।আজ মঙ্গলবার ইউজিসিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক ভ্যালু চেইন' শীর্ষক গবেষণার অর্থ অনুমোদন-সংক্রান্ত এক সভায় এ আহ্বান জানান অধ্যাপক বিশ্বজিৎ।বিশ্বজিৎ চন্দ বলেন, দেশের উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও মানোন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। নতুন জ্ঞান সৃষ্টিতে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, 'মৌলিক গবেষণার ক্ষেত্রে দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। গত অর্থবছরে ব্র্যাকসহ দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দের বিষয়টি অত্যন্ত ইতিবাচক।'ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) আর্থিক সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকার এ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই গবেষণা প্রকল্পের আওতায় ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে তিনটি পিএইচডি ডিগ্রি প্রদান করবে।সভায় ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইউজিসি ও ব্রাক বিশ্ববিদ্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। | 6 |
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।রিমান্ডে নেওয়া পাঁচ ছাত্র হলেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল কাইয়ুম, সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ এরফান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র জুনাইদ বুগদাদী, সমাজবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র পলাশ মিয়া ও বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল ইসলাম।দুপুরের পর আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েল। তাঁদের মহানগর হাকিম শান্তা আক্তারের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে রিমান্ডের আবেদন বাতিলের দরখাস্ত দেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।রিমান্ড আবেদনে বলা হয়, নাহিদ হত্যার সঙ্গে এই আসামিরা জড়িত রয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে এবং পারিপার্শ্বিক ঘটনা যাচাই-বাছাই শেষে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। এই আসামিদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করার জন্য তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।গত ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অজ্ঞাতনামা আসামি উল্লেখ করেন। নাহিদ একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। ঘটনার দিন গত ১৯ এপ্রিল কামরাঙ্গীরচরে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন নাহিদ। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।এর আগে ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে মারা যান নাহিদ ও মুরসালিন নামের একজন। | 6 |
নবম জাতীয় বেতন কমিশন গঠন করে ১ দশমিক ৫ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়ে। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি এই আয়োজন করে।সমিতির অন্যান্য দাবিগুলো হলো-৪০ শতাংশ মহার্ঘ ভাতা, ৮০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৩ হাজার ৫০০ টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, যাতায়াত ভাতা ১ হাজার টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ। এ ছাড়া রেশন এবং পোশাকের টাকা বেতনের সঙ্গে দেওয়ার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা, পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল রাখার দাবি তোলা হয়। সুদমুক্ত গৃহ ঋণ প্রদানেরও শর্ত দেন নেতারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, মহাসচিব মো. মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ। | 6 |
জনপ্রিয় তরুণ অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতের এ তদন্ত প্রতিবেদন জমা দেন। সালমান শাহর মৃত্যুর তদন্ত প্রতিবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে পিবিআই। প্রতিবেদনে বলা হয়- এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান শাহ কোনো হত্যাকাণ্ডের শিকার হননি। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। এতে ৪৪ জনের জবানবন্দি নেয়া হয়েছে। হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুসারে সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলো হলো- চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা; স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ; মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা; মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। চলচ্চিত্রে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে থাকাকালে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। এ ঘটনায় তখন অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী (প্রয়াত)। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি এক সঙ্গে তদন্ত করতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। | 2 |
আগামী জুনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, এলাকার সাথে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্য সামগ্রী ও ত্রাণ সামগ্রী দিয়েছি। বহুদিন মা বাবার কবর জিয়ারত করতে পারিনি তাই মনটা বিষন্ন ছিল। সেতুমন্ত্রী বলেন, যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভাল লাগছে। নিজের বাড়িতে এসেছি, খাবার খেয়েছি, নামাজ পড়েছি। আমার আজকে অনেক ভাল লেগেছে। এটা অর্নিবাচনীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় দেশ পালাউয়ে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।কিন্তু পালাউয়ের কর্মকর্তারা দাবি করছেন যে করোনা রোগী শনাক্ত করা হলেও সেখানে সংক্রমণের ঝুঁকি নেই।করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করার পরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল পালাউ সরকার। যদিও দেশটির বেশির ভাগ আয়ের উৎসই পর্যটন খাত থেকে আসে। ছোট্ট দ্বীপ দেশ পালাউয়ে জনসংখ্যা প্রায় ২১ হাজার।পালাউয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, একজন পর্যটকের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ওই পর্যটক এই মাসের শুরুতে পালাউয়ে আসেন। এর আগে ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ ফল এসেছিল। তবে ওই পর্যটকের বিস্তারিতভাবে কিছু বলেনি পালাউ সরকার।একটি বিবৃতিতে পালাউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার পরীক্ষার পর জানা গেছে যে ওই পর্যটক আগেই করোনায় আক্রান্ত ছিল। চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হন ওই পর্যটক করোনায় আক্রান্ত হন। তবে তাঁর দেহের করোনা সংক্রামক নয়।তাইওয়ানের সঙ্গে পালাউয়ের 'ট্রাভেল বাবল' ছিল। ফলে কোনো ধরনের কোভিড-১৯ বিধিনিষেধ ছাড়াই যাতায়াত করতে পারতেন দেশ দুটির নাগরিকরা। তবে তাইওয়ানে সংক্রমণ বাড়ায় চলতি মাসে সেটি বন্ধ করে দেওয়া হয়। | 3 |
কয়েক দিন ধরে পেঁয়াজের দাম বাড়তি। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ ও দেশি পেঁয়াজ ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আগামীকাল রোববার থেকে প্রায় অর্ধেক দামে অর্থাৎ ৩০ টাকা কেজি দরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারি সংস্থাটি পেঁয়াজের পাশাপাশি ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি করবে। ভোক্তারা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। আর সয়াবিন তেল কিনতে পারবেন ২-৫ লিটার পর্যন্ত। টিসিবি গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, করোনা ও বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ১৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। টিসিবি জানায়, ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৫টি; রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, বগুড়া ও কুমিল্লায় ৫টি করে এবং ঝিনাইদহ ও মাদারীপুরে ৩টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হবে। অন্যান্য জেলায় ২টি করে ভ্রাম্যমাণ ট্রাক থাকবে। এ ছাড়া টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলাগুলোর জন্য ৫টি অতিরিক্ত এবং বন্যাকবলিত জেলা ও উপজেলায় (ময়মনসিংহ, রংপুর, বগুড়া ও মাদারীপুর) অতিরিক্ত ১৩টি ট্রাকে পণ্য বিক্রি হবে। টিসিবি জানায়, ২৭৫টি ট্রাকের প্রতিটিতে দৈনিক ৫০০-৭০০ কেজি চিনি, ৪০০-৬০০ কেজি মসুর ডাল, ২০০-৪০০ কেজি পেঁয়াজ এবং ৭০০ থেকে ১ হাজার লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হবে। প্রতিদিনের পণ্য বিক্রির স্থান ও ডিলারদের ফোন নম্বর টিসিবির ওয়েবসাইটে বেলা ১১-১২টার মধ্যে আপলোড করা হবে। | 0 |
আনুষ্ঠানিকভাবে ব্রিটেনে রিসেশন বা অর্থনৈতিক মন্দা ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রভাবে প্রায় ১১ বছর পর ব্রিটেন বড় ধরনের অর্থনৈতিক মন্দায় পড়েছে বলে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)। আগামীতে ব্রিটিশ অর্থনীতির আরও খারাপ সময় আসছে বলেও সতর্ক করেছেন স্বয়ং চ্যান্সেলার ঋষি সুনাক। করোনা শুরুর পর এপ্রিল থেকে জুন এই তিন মাসে হসপিটালিটি সেক্টরে ব্রিটিশ অর্থনীতির জিডিপি সংকুচিত হয়েছে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ। এদিকে বেকারত্ব এবং আয় কমে যাওয়ার ফলে অনেককেই গিয়ে নির্ভর করতে হয়েছে ইউনিভার্সেল ক্রেডিটের ওপর। জুলাই মাসে ব্রিটেনে ইউনিভার্সেল ক্রেডিট আবেদনকারীর সংখ্যা প্রায় ২ দশমিক ৭ মিলিয়নে গিয়ে পৌঁছায়। করোনায় লকডাউন শুরুর পর মার্চ থেকে প্রায় ১১৭ শতাংশ বৃদ্ধি পায় এই আবেদনের সংখ্যা। তবে অর্থনীতির আরও যে দুঃসময় আসছে সেটা স্বীকার করেছেন চ্যান্সেলার নিজেই। বুধবার অর্থনৈতিক মন্দাবস্থার আনুষ্ঠানিক ঘোষণার পরপরই এক বিবৃতিতে চ্যান্সেলার ঋষি সোনাক বলেছেন, অর্থনীতির আরও খারাপ সময়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিশ্লেষকদের ধারণা, ব্রিটিশ অর্থনীতি এবং চাকরির বাজার বড় ধরনের ঝাঁকুনি খাবে নভেম্বরে। এরই মধ্যে বিভিন্ন সেক্টরের শিল্পপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড় লাখ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা এসেছে। কিন্তু অক্টোবরে ফারলো বন্ধ হয়ে যাবার পর গণহারে চাকরি ছাঁটাই শুরু হবে বলে ধারণা বিশ্লেষকদের। প্রায় ৯ দশমিক ৬ মিলিয়ন কর্মজীবিকে গত এপ্রিল থেকে তাদের বেতনের ৮০ শতাংশ ফারলো (জব রিটেনশন স্কিম) দিয়ে আসছে সরকার। তবে অগাস্ট থেকে ৫ শতাংশ পেনশন কন্ট্রিবিশন, সেপ্টেম্বরে এর সঙ্গে ফারলোর ১০ শতাংশ এবং অক্টোবরে আরও ১০ শতাংশসহ সর্বমোট ২০ শতাংশ ফারলো এবং ৫ শতাংশ পেনশন মিলে ২৫ শতাংশ পরিশোধ করতে হবে চাকরিদাতা কোম্পানিকে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বর থেকে অক্টোবরে ২৫ শতাংশের ভার বহন করতে না চাইলে এই দুই মাসেই আরও চাকরি ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। আর নভেম্বরে গিয়ে হয়তো ৯ মিলিয়নের বেশি ছাঁটাইয়ের ঘোষণা আসবে বসে ধারণা তাদের। ফারলোতে যারা রয়েছেন এবং যারা জিরো আওয়ার কন্টাক্টে কাজ করছেন কিন্তু শিফট পাচ্ছেন না অথবা যারা বিনা বেতনে কর্মস্থল থেকে ছুটি কাটাচ্ছেন তাদের এখনও কর্মজীবী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন রাঙ্গাদিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ১ নম্বর ব্যাগিং প্ল্যান্টে কাজ করছিল অষ্টম শ্রেণির ছাত্র মো. ইফাত হোসেন (১৬)। এ সময় বেল্টে আটকা পড়া সারের বস্তা তুলতে গিয়ে কাটা পড়ে ইফাতের বাম হাত। ঘটনার পর স্থানীয় শ্রমিকেরা বিচ্ছিন্ন হাতসহ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ইফাতকে ঢাকার পঙ্গু পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হলেও বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো যায়নি।জানা যায়, গত শনিবার বিকেলে কর্ণফুলী থানাধীন রাঙ্গাদিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ১ নম্বর ব্যাগিং প্ল্যান্টে এ ঘটনা ঘটে।ইফাত স্থানীয় মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা ইকবাল হোসেন দিনমজুরি করে সংসার চালাতেন। তবে করোনা পরিস্থিতির কারণে কয়েক মাস ধরে তাঁর সেই কাজ নেই। তাই পরিবারকে সহায়তা করতে এবং নিজের লেখাপড়ার খরচ জোগাতে সার কারখানায় দৈনিক মজুরি কাজ নেয় ইফাত। ইচ্ছা ছিল কয়েক দিন কাজ করে স্কুলের বেতন পরিশোধ ও খাতাপত্র কিনে লেখাপড়া শুরু করবে। কিন্তু কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে তার সবকিছু এলোমেলো হয়ে গেল।পরিবার সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গত ২১ জানুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সুযোগে পরিবারের অভাব ঘোচাতে ডিএপি সার কারখানার ব্যাগিং প্ল্যান্টে দৈনিক মজুরিতে কাজ নেয় ইফাত। কারখানায় শ্রমিক সরবরাহে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এয়ার মোহাম্মদ অ্যান্ড ব্রাদার্সের শ্রমিক মাঝি তাকে কাজ দেয়।সার কারখানার পাশেই রাঙ্গাদিয়া শাহাদতনগরে বেড়িবাঁধের ওপর বসবাস করে ইফাতের পরিবার। কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন মা ইয়াসমিন বেগম। তিনি বলেন, 'আর্থিক অনটনের মধ্যেও ইফাতের পড়াশোনা চালিয়ে নেওয়ার ইচ্ছা ছিল। আমি বিচার চাই না, আমার ছেলে যেন বাঁচতে পারে আর আমাকে মা বলে ডাকতে পারে শুধু এটাই চাই।'এদিকে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ বছরের নিচে শ্রমিক নিয়োগে বিধিনিষেধ থাকলেও এখানে মানা হয় না। ইফাতের মতো বেশ কিছু শিশু-কিশোর এ কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। শ্রমিক সরবরাহে নিয়োজিত ঠিকাদারেরা তাদের কম বেতনে এখানে নিয়োগ দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, '১৮ বছরের নিচে কোনো শ্রমিকের কারখানায় প্রবেশের নিয়ম নেই। অথচ ঠিকাদারের লোকজন মজুরি খরচ বাঁচাতে অপ্রাপ্তবয়স্কদের কাজে নিয়ে আসে। তাদের কৌশলে কারখানায় ঢোকানো হয়। এ ক্ষেত্রে ঠিকাদারের চেয়ে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি বেশি।'শিশু-কিশোর শ্রমিক নিয়োগের বিষয়টি স্বীকার করেছেন কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর জলিল। তিনি বলেন, 'মাঝেমধ্যে কিছু কিছু অপ্রাপ্তবয়স্ক শ্রমিক কাজে দেখা যায়। ফটক দিয়ে ট্রাকে করে তারা কারখানার ভেতরে ঢুকে পড়ে। আর এ কাজটি ঠিকাদারের লোকজন করে। এটি ঠিকাদারের গাফিলতি। তবে এখন থেকে আমরা নজরদারি বাড়িয়ে দিয়েছি।'মো. আলমগীর জলিল আরও বলেন, 'আহত শ্রমিকের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করছেন। কারখানা কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।'কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটির অপর দুজন হলেন- মহাব্যবস্থাপক (হিসাব) ফজর আলী ও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আজিম উদ্দিন।এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. দেলোয়ার হোসেন বলেন, 'আমরা তদন্তের কাজ শুরু করেছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে তদন্তকাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া যাবে।'অপ্রাপ্তবয়স্ক শ্রমিক জোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এয়ার মোহাম্মদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী এয়ার মোহাম্মদ বলেন, 'আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করা হলেও মূলত কাজ পায় স্থানীয় আইয়ুব আলী নামে এক ব্যক্তি। তিনিই সবকিছু দেখাশোনা করেন। তারপরও আহত শ্রমিকের চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছি। সুস্থ হয়ে উঠলে উভয় পক্ষ বসে বিষয়টি সমাধান করব।'এ ব্যাপারে জানতে আইয়ুব আলীর মোবাইল নম্বরে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, 'ডিএপি সার কারখানায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের বিষয়টি জানতে পেরেছি। তবে এ ঘটনায় পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি।' | 6 |
ফেসবুক ডটকমডটবিডির বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবী মোকছেদুল ইসলাম। জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী আগামী ১ ডিসেম্বর শুনানির দিন ঠিক করেছেন। মোকছেদুল ইসলাম সমকালকে জানিয়েছেন, বাংলাদেশি প্রতিষ্ঠান এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলাটি করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায়। ওই বছরই ফেসবুক ডটকমডটবিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম। বিটিসিএলের ওয়েবসাইটে ডোমেইন সার্চ করে দেখা গেছে, ফেসবুক ডটকমডটবিডি ডোমেইনটি ২০০৮ সালের ৭ ডিসেম্বর সক্রিয় করা হয়। এর মেয়াদ আছে আগামী বছরের ৪ ডিসেম্বর নাগাদ। সম্প্রতি 'ফেসবুক ডটকমডটবিডি' ডোমেইনটি বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। ডোমেইনটির দাম চাওয়া হয়েছে ৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৫১ কোটি টাকা। এরপর ফেসবুক কর্তৃপক্ষ ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিশ পাঠালেও তা বন্ধ না করায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আর্জিতে ফেসবুক ডটকমডটবিডি নামের এই ডোমেইন যাতে বিবাদীরা হস্তান্তর করতে না পারে, সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। | 6 |
গত কয়েক দিনে বাংলাদেশে যা ঘটেছে, তা আকস্মিক নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ধর্মান্ধদের উত্থান আকস্মিক ছিল না, অপ্রত্যাশিতও ছিল না। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় দেখা গেছে, দেশের এক বিরাটসংখ্যক মানুষকে জামায়াত এবং অন্যান্য ধর্মান্ধ দল প্রভাবিত করে রেখেছিল। পাকিস্তান ও আমাদের স্বাধীনতাবিরোধী দেশগুলোর সহায়তায় বাংলাদেশের যে মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, তাকে ধ্বংস করার চেষ্টা করছিল, কখনো গোপনে কখনো প্রকাশ্যে।বঙ্গবন্ধু এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। দেশকে একটি অসাম্প্রদায়িক ব্যবস্থায় পরিচালনা করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তা ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর নির্মম রক্তস্নাত প্রস্থানের মধ্য দিয়ে ধ্বংস করা হয়। দীর্ঘ ২১ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর রাষ্ট্রব্যবস্থায় ফিরে যেতে পারেনি।এখানেই আমাদের পরাজয় হয়েছে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পরে দেশের অনেক অর্থনৈতিক উন্নতি হয়েছে। কিন্তু যে মূল ব্যবস্থাটা বঙ্গবন্ধু চালু করেছিলেন, তা শক্তিশালী করা যায়নি। আজ বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির বারবার যে উত্থান ঘটেছে, তা রোধ না করা গেলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করা যাবে না।গত অষ্টমী-নবমী-দশমীর দিন হাজীগঞ্জ, নোয়াখালী, পীরগঞ্জে যে রক্তপাত ঘটেছে, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। বারবারই এই ধর্মান্ধ শক্তি কখনো জামায়াতের বেশে, কখনো হেফাজতের বেশে মাথা তুলেছে এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে নির্মমভাবে অত্যাচার করেছে। আমরা যদি দেশে সংখ্যালঘুদের রক্ষা করতে না পারি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রই শেষপর্যন্ত সফল হবে এবং আফগানিস্তান থেকে তালেবানের বাংলাদেশে আসার পথ করে দেওয়া হবে।দেশের অবস্থা শুনে আমি বাংলাদেশ থেকে বহু দূরে লন্ডনে একটি হাসপাতালে রোগশয্যায় শুয়ে গভীর হতাশা বোধ করছি। এই দেশের জন্য আমরা যুদ্ধ করিনি। আমাদের সব স্বপ্নকে ধ্বংস করে দিয়ে একটি ধর্মান্ধ বাংলাদেশ তৈরি হবে কখনো তা চিন্তা করিনি। তাই রোগশয্যায় শুয়ে দেশের তরুণসমাজের কাছে আহ্বান জানাই দানবের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য। বিদায়ের আগে ডাক দিয়ে যাই, দানবের সঙ্গে সংগ্রামের তরে প্রস্তুত হও ঘরে ঘরে।শেখ হাসিনার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, সময় থাকতে সঠিক সঙ্গীদের বেছে নিন। সামনে যে ভয়াবহ সংগ্রাম আসছে, তাতে পরীক্ষিত সঙ্গী দরকার। যারা সুবিধাবাদী এসে জুটেছে, তাদের হাত থেকে আওয়ামী লীগকে মুক্ত করুন। দেশের তরুণ প্রজন্মকে পথ দেখান। দেশকে রক্ষা করুন। বঙ্গবন্ধুর চিহ্নিত পথে চলুন। অন্য পথে গেলে দেশকে রক্ষা করা যাবে না। | 6 |
ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানকে ''আক্রমণ'' বলতে অস্বীকৃতি জানিয়েছে চীন। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে এশিয়ার পরাশক্তি দেশটি। একইসঙ্গে, ইউক্রেনে অবস্থানরত চীনা নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে বেইজিং। গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে হলে চীনের পতাকা প্রদর্শন করে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, ''চীন সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।'' রাশিয়া ইউক্রেনে ''আক্রমণ'' করেছে কি-না, এমন প্রসঙ্গে বেইজিংয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ''এটি সম্ভবত চীন এবং আপনারা যারা পশ্চিমা, তাদের মধ্যে একটি পার্থক্য। আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাব না।'' ''আক্রমণের সংজ্ঞার বিষয়ে আমি মনে করি, আমাদের ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখতে হবে সেদিকে ফিরে যাওয়া উচিত। ইউক্রেনের ইস্যুটির অন্যান্য অত্যন্ত জটিল ঐতিহাসিক পটভূমি রয়েছে, যা আজও বিদ্যমান। সবাই যা দেখতে চায়, তা নাও হতে পারে।'' | 3 |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি যে আন্দোলনের কথা বলছে তার কথা আমরা গত দশ বছর ধরে শুনছি। শীতের পর আন্দোলন, গ্রীষ্মের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন, এ ধরনের বহু আন্দোলনের কথা শুনেছি। তাদের এ আন্দোলনের ডাক মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে।' আজ শুক্রবার (১২ এপ্রিল) সকালে নগরের টাইগারপাস এলাকায় নেভি কনভেনশন হলে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'দুর্নীতির মামলায় কারাগারে যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো রাজবন্দি নন যে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে তাদেরকে (বিএনপি) আইনি পথেই হাঁটতে হবে।' ড. হাছান মাহমুদ বলেন, 'কেউ যদি রাজবন্দি হন বা রাজনৈতিক কারণে বন্দি হন তাহলে সেখানে আন্দোলনের মাধ্যমে বা সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করার বিষয় থাকে। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাকে মুক্ত করতে হলে আইন-আদালতের মাধ্যমেই করতে হবে।' নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে ফেনীর সোনাগাজীতে 'আগুন হামলার' শিকার মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, 'নুসরাত হত্যার সুষ্ঠু বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি, এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ হত্যার বিচার নিশ্চিত হবে। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।' এর আগে লায়ন্স ক্লাবের ২২তম বার্ষিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবী এগিয়ে গেছে, কিন্তু দারিদ্রতা-ক্ষুধা এখনও দূর হয়নি। প্রায় ৮০ কোটি মানুষ এখনও দারিদ্রতার সঙ্গে লড়াই করে। লায়ন্স ক্লাবকে মানুষের কল্যাণে আরও এগিয়ে আসতে হবে।' এ সময় তথ্যমন্ত্রী চট্টগ্রামে লায়ন্স ক্লাবের বিশেষায়িত চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর মনজুর আলম মনজু, রুপম কিশোর বড়ুয়া, ১ম সহ-ডিস্ট্রিক্ট গভর্নর কামরুন মালেক প্রমুখ। | 6 |
ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেহেদী হাসান মিন্টুর ওপর হামলা হয়েছে। হামলাকারীরা গ্রাম আদালতের কক্ষ ভাঙচুর করে। সে সময় আটজন আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শহরের সিঅ্যান্ডবি ঘাটের কাছে একটি খালের দখল নিয়ে হাসেম ফকিরের সঙ্গে স্থানীয় আনোয়ার হোসেন আবু ফকিরের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি খালের বিষয়ে একটি মামলা হয়। সে মামলায় হাসেম ফকির নিজের পক্ষে রায় পান। দু'পক্ষকে নিয়ে বুধবার সন্ধ্যায় সিঅ্যান্ডবি ঘাট এলাকায় অবস্থিত ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সালিশে বসেন চেয়ারম্যান মেহেদী হাসান। এক পর্যায়ে চেয়ারম্যানের ওপর ক্ষিপ্ত হন আনোয়ার হোসেন আবু ফকির। এ সময় তিনি হুমকি দিয়ে সালিশ থেকে চলে যান বলে অভিযোগ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। এর কিছুক্ষণ পর বেশ কিছু ব্যক্তি রড, হকিস্টিক, রামদা নিয়ে হামলা চালায় ইউনিয়ন পরিষদ অফিসে। তারা চেয়ারম্যানের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে তারা চেয়ারম্যানের ভাই জাহাঙ্গীর ফকির, আলমগীর ফকির, সাব্বির ও ভাতিজা ইলিয়াসকে বেদম প্রহার করে। তাদের দু'জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও ডিবি পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে হকিস্টিক, লাঠি ও রড উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান অভিযোগ করেন, আবু ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। সালিশের সময় তারা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। হামলাকারীরা তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। স্থানীয়রা এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। এ হামলায় গুরুতর আহত চেয়ারম্যানের ভাই জাহাঙ্গীর ফকিরকে বুধবার রাতে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে বর্তমানে সেখানে ভর্তি হয়েছেন হেলাল বেপারী (৬০) নামে এক বৃদ্ধ। তাকে পিটিয়ে ও লাথি-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। বুধবার ঘটনার সময় স্থানীয়দের প্রহারে আহত হয়ে হাসপাতালে রয়েছেন আবুর ভাই বাবু ফকির ও তাবু ফকির। অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন আবু ফকির বলেন, আমার কোনো লোক হামলার সঙ্গে জড়িত নয়। উল্টো আমার লোকদের ওপর হামলা চালানো হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্নিষ্ট কর্মকর্তাদের অবগত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সালিশের সময় সাব্বির নামে এক ব্যক্তি আমাকে কটু কথা বললে আমার কয়েক ভাই বিষয়টি ঠিক নয় বলে উত্তেজিত হলে আমি তাদের নিয়ে চলে যাই। পরে কারা হামলা করেছে আমার জানা নেই। হাসপাতালে এক বৃদ্ধের ওপর হামলার বিষয়ে তিনি মন্তব্য করেননি। | 6 |
সাভার (ঢাকা): ট্রেক্সটাইলের বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার করে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। ওই সেমাই তৈরি ও বাজারজাত করার দায়ে সাভারে একটি সেমাই কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)-৪ এর ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সাভারে বলিয়ারপুর এলাকায় মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট অ্যান্ড বেকারি নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেক্সটাইলের কাপড়ের ব্যবহৃত বিষাক্ত রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে নাছির ফুড নামে প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৭৫ মন সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।অভিযানে র্যাব -৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। | 6 |
কাচের পেছনে দেখা যাচ্ছে আলো ঝলমলে রাতের শিকাগো শহর। আর কাচের এই পাশে ৯৬ তলায় সাকিব আল হাসান-উম্মে আহমেদ শিশির। জায়গাটা শিকাগোর সিগনেচার রুম লাউঞ্জ। যেখানে 'রাতের ডেটে' গিয়েছিলেন সাকিব-শিশির।ভালোবাসার মানুষের জন্য মানুষ কি না করতে পারে! শিরি-ফরহাদ কিংবা লাইলি-মজনুর গল্প তো আমাদের জানাই। সাকিব না হয় প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ৯৬ তলায় উঠলেন! পায়ে হেঁটে নিশ্চয় ওঠেননি! তবুও ক্রিকেটীয় ব্যস্ততার ভিড়ে পাওয়া একান্তে পাওয়া এই সময়টুকুর মূল্যও কম নয়। দুই দিন পরই আবার যে সেই ব্যস্ততা। পরিবার থেকে দূরে ব্যাট-বলের লড়াই। তাই দেশে ফেরার আগে আরেকটু ঘনিষ্ঠ সময় কাটালেন এই জুটি।ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী শিশির। ছবির ক্যাপশনে শিশির লিখেছেন, 'যখন সে আমাকে রাতে ডেটে বের হওয়ার প্রস্তাব দিল, বলেছি অবশ্যই।' সাকিব-শিশিরের এমন ফ্রেমবন্দী ছবি সাকিব ভক্তদের কাছে নতুন কিছু নয়।ছবিটির মন্তব্যের ঘরে শুভকামনা আর শুভেচ্ছা বার্তায় ভেসে গেছেন সাকিব-শিশির দম্পতি। মন্তব্যে একাধিক ভক্ত মজা করে জানতে চেয়েছেন ছবিটি কে তুলেছেন। ৯৬ তলায় তাঁদের এই ফ্রেমবন্দী ছবিটি কে তুলল এই নিয়ে ভক্তদের দারুণ কৌতূহল। কেউ আবার বাচ্চারা কোথায় তাও জানতে চেয়েছেন। সাকিব অবশ্য খেলার বাইরে পরিবারের সঙ্গে সময়টা নিজের মতো করেই কাটান। দুই কন্যা, এক পুত্র আর স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সাকিব নিজের আরেকটা পৃথিবী সাজিয়েছেন। কদিন আগেও পরিবার নিয়ে বারবিকিউ আয়োজন করেছিলেন বাড়ির উঠানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পরই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন তিনি।নিউজিল্যান্ড সিরিজের আগের সময়টা পরিবার সঙ্গেই উপভোগ করছেন সাকিব। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ তারিখ নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা। সাকিবেরও পরশু দেশে ফেরার কথা। দেশে ফিরেই তাঁকে থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে। দীর্ঘ সময়ের জন্য পরিবার ছেড়ে ক্রিকেট ফেরার আগে সময়টা তাই একটু অন্যভাবেই পার করছেন সাকিব। | 12 |
ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি এই লঞ্চের ভিআইপি ক্যাবিনে স্ত্রীকে নিয়ে বরগুনা যাচ্ছিলেন। অগ্নিকাণ্ডের সময় লঞ্চ থেকে লাফিয়ে বাঁচাতে গিয়ে তার সহধর্মিণী উম্মুল ওয়ারার ডান পায়ে আঘাত পান। তারা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মুজাহিদ জানান, ঢাকা থেকে দাফতরিক কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে অভিযান লঞ্চে বরগুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। তারা দ্রুত রুম থেকে বের হয়ে লঞ্চের সামনে চলে যান। সেখানে কয়েক শতাধিক লোকের ভিড় ছিল। হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, লঞ্চে থাকা বৃদ্ধ ও শিশুরাই বেশি হতাহত হয়েছে। এ ছাড়া লঞ্চের অনেক নারী ছিলেন, যারা নদীতে লাফিয়ে পড়েছেন। কিন্তু তীরে উঠতে পেরেছেন কি না, এ নিয়ে সংশয় রয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
শিক্ষার্থীদের তালিকা পেলেই টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। তালিকা হাতে পেলে এ মাসেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রমের জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। স্কুলে যারা যায়, এমন শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। তিনি বলেন, অপেক্ষা নিবন্ধনের। নিবন্ধন আইসিটি বিভাগের মাধ্যমে হবে। শিক্ষা মন্ত্রণালয় তালিকা আইসিটি বিভাগকে দেবে। তারা তাদের সিস্টেমে নিয়ে নেবে। এরপর শিক্ষার্থীরা নিবন্ধন করে টিকা নিতে পারবে। একবারে সব নিবন্ধন করা সম্ভব নয়। নিবন্ধন হতে থাকবে, টিকা দেওয়াও চলবে। গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১১১ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। | 6 |
পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানির অপচয় বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ সোমবার (৪ এপ্রিল) 'বিশ্ব পানি দিবস' উপলক্ষ্যে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সবার কাছে আহ্বান জানাচ্ছি, আমরা ঢাকা শহরে পানি দিই বা সেই সঙ্গে বিভিন্ন সিটি করপোরেশনসহ উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পানি পরিশুদ্ধ করে পাইপে সরবরাহের ব্যবস্থা নিয়েছি, এগুলো করতে কিন্তু অনেক খরচ হয়। কাজেই সবাইকে পানির অপচয় বন্ধ করতে হবে। নির্মাণ কাজ, গৃহস্থালি বা বাসার গাড়ি ধোয়া- সব কাজেই পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। কাজেই আমাদের যে অমূল্য সম্পদটা রয়েছে, এ সম্পদ আমরা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারি, বা ভবিষ্যত বংশধররা ব্যবহার করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। ভূ-গর্ভের পানির স্তর কমে যাওয়ায় শহর এলাকায় বৃষ্টির পানি যাতে মাটি দিয়ে আবার ভূগর্ভে পৌঁছাতে পারে, সেদিকে নজর দেয়া এবং পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব জায়গায় সিমেন্ট করে রেখে দিলাম, আর বৃষ্টির পানি গড়িয়ে চলে গেল, সেটা না। আর বৃষ্টির পানি সবই আন্ডারগ্রাউন্ডে একেবারে নদীতে পড়বে তাও না। আমাদের আশপাশে জলাধারগুলোতে যেন বৃষ্টির পানি সংরক্ষণ করা যেতে পারে, সেই ব্যবস্থাটাও নিতে হবে। অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। | 6 |
ড. সেলিম জাহান। ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট দপ্তরের সাবেক পরিচালক এবং মানব উন্নয়ন প্রতিবেদনের মুখ্য রচয়িতা। ১৯৯২ সালে ইউএনডিপিতে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। আইএলও, ইউএনডিপি, ইউনেসকো ও বিশ্বব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। অতিথি অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির পাশাপাশি বিশ্বায়নের অভিঘাত ও মানব সম্পর্কের গতিবিধি। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান। প্রথম আলো: সম্প্রতি আপনি এক সেমিনারে বলেছেন, মানুষে মানুষে সম্পর্ক এখন ব্যবসায়িক হয়ে গেছে। আপনার এই উপলব্ধি হলো কেন? সেলিম জাহান: মানুষে মানুষে সম্পর্কের দুটি দিক আছে-আত্মিক ও আর্থিক। আমার মনে হয়েছে, অধুনা বাংলাদেশে আর্থিক বিষয়টিই প্রবল হয়ে উঠেছে, আত্মিক সম্পর্কটা পেছনে পড়ে গেছে। মনে হয় অর্থ, স্বার্থ ও বিত্তই সবকিছু নিয়ন্ত্রণ করছে। এ জন্যই আমি ব্যবসায়িক বা স্বার্থের সম্পর্কের কথা বলেছি। ষাট ও সত্তরের দশকে আমরা যখন বড় হয়েছি, তখন অর্থকে সব সময় সম্পর্কের মাপকাঠি ধরা হতো না, কিন্তু এখন সব ক্ষেত্রেই অর্থ ও স্বার্থ দাপট দেখাচ্ছে। এটি একটি বিরাট সামাজিক বিচ্যুতি, কিন্তু মানুষের মধ্যে এ নিয়ে অস্বস্তি দেখছি না; যেন সবাই স্বাভাবিকভাবেই এটা মেনে নিচ্ছে। প্রথম আলো: এটি কি আগ্রাসী পুঁজিবাদী অর্থনীতির ফল? সেলিম জাহান: সেটি অস্বাভাবিক নয়। পুঁজিবাদ যখন সম্পদ পুঞ্জীভূত করে, তখন আর্থিক স্বার্থই অগ্রাধিকার পায়। আবার সামাজিক দর্শন বা চিন্তাভাবনার পরিবর্তনের কারণেও হতে পারে। সবাই এখন অর্থবিত্ত ও চাকচিক্যের পেছনে ছুটছে। এর সঙ্গে যোগ হয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। এটি নিঃসন্দেহে পুঁজিবাদের ফল। প্রথম আলো: কিন্তু অর্থনীতির এই সম্পর্ক কীভাবে মানবিক করা যায়? সেলিম জাহান: রাষ্ট্রের পরিচালকেরা সব সময় আর্থিক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু প্রবৃদ্ধি আর উন্নয়ন সমার্থক নয়। দেখতে হবে, যে প্রবৃদ্ধি ঘটছে, তা সমতা আনছে, না বৈষম্য বাড়াচ্ছে। প্রবৃদ্ধি বৃহত্তর জনগণের জীবনযাত্রার মান বাড়াচ্ছে, না কমাচ্ছে। প্রবৃদ্ধি পরিবেশকে নষ্ট করছে, না রক্ষা করছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ব্যক্তিমানুষের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এর অর্থ হলো, সমাজের প্রত্যেক মানুষকে সক্ষম করে তোলা। সবাইকে নিয়ে এগিয়ে চলা। সিদ্ধান্তের সুযোগ থাকা। সেই অর্থেই উন্নয়ন মানুষের স্বাধীনতাকে বর্ধিত করে। তবে দেখতে হবে একজনের স্বাধীনতা কি অন্যের কাজে লাগছে, না ক্ষতি করছে। সমাজে ভিন্নমত, ভিন্নচিন্তা থাকবে। প্রশ্ন হলো, সেই মতভেদ আমরা কীভাবে মীমাংসা করছি-আলোচনা না জবরদস্তির মাধ্যমে? অতীতে দেখেছি, প্রাকৃতিক বা মানবিক বিপর্যয়ে রাষ্ট্রের আগে সমাজই এগিয়ে আসত। বিপন্ন মানুষকে সাহায্য করত। এটাই যৌথতা। এখন সেই যৌথতা অনেকটা ভেঙে পড়ছে। মানুষ অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এর পেছনে শুধু পুঁজিবাদ নয়, বিশ্বায়ন ও নগরায়ণেরও প্রভাব আছে। প্রথম আলো: আপনি যে মানবিক সমাজের কথা বলেছেন, সেটি করতে রাষ্ট্রকেও তো এগিয়ে আসতে হবে। সেলিম জাহান: রাষ্ট্রকে ভাবতে হবে-এই যে উন্নয়ন হচ্ছে, তার সুফল সবার কাছে পৌঁছেছে কি না। রাষ্ট্রের একটি সমাজচিন্তা থাকতে হবে-যেখানে কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে এগোতে হবে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এখন যে নারী ও শিশু ধর্ষণ ব্যাপক রূপ নিয়েছে, তার কারণ সামাজিক অবক্ষয়। ভাবা যায়, তিন বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। অনেকে বলেন, এর পেছনে মাদক কাজ করছে। কিন্তু এই মাদকের পেছনেও আছে অর্থ। মাদকের পেছনে যে কোটি কোটি টাকার ব্যবসা, সেটি বন্ধ না করে শুধু এর বাহককে ধরলে অপরাধ কমবে না। আরেকটি হলো, এখানে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। বিচারের ক্ষেত্রে কে কোন দলের, সেই পার্থক্য করা যাবে না। রাষ্ট্র যদি এ কাজগুলো করতে পারে, তাহলে পরিস্থিতির উন্নতি হবে। প্রথম আলো: উন্নয়নের ঊর্ধ্বসূচকের সঙ্গে মানবিক সূচকের নিম্নগতিকে কীভাবে দেখছেন? সেলিম জাহান: সমাজের সর্বত্র ক্ষমতা, অর্থ ও অস্ত্রের যে দানবীয় রূপ দেখছি, তাতে মানবিকতা আশা করা যায় না। একদা বাঙালি সহনশীল জাতি হিসেবে পরিচিত ছিল। তাদের মধ্যে বিতর্ক ছিল, আলোচনা ছিল, কিন্তু অসহিষ্ণুতা ছিল না। আগে অন্য ধর্মের প্রতি, অন্য মতের প্রতি মানুষ সহনশীল ছিল, এখন সেটি আস্তে আস্তে লোপ পাচ্ছে। আমি পরিহাস করে একটি কথা বলি, ঢাকা শহরে কিছুই আর ঢাকা নেই। সবকিছু খোলা-জবরদস্তি, জুলুম, অনাচার ইত্যাদি। বাসে-পথে মানুষের অসহায়ত্ব দেখেছি। কোনো প্রতিকার নেই। প্রথম আলো: রাষ্ট্র যখন অধিক মাত্রায় কর্তৃত্বপরায়ণ হয়, তখন কি সেটি সম্ভব? সেলিম জাহান: একটি জনপ্রতিনিধিত্বমূলক রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এটা হতে পারে না যে তারা শুধু ক্ষমতাবান ও বিত্তশালীদের কথা শুনবে-সমাজে যারা প্রান্তিক, দুর্বল, তাদের মতকে উপেক্ষা করবে। সত্যি কথা বলতে কি, শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রতিষ্ঠান, সমাজ ও ব্যক্তিজীবন সর্বত্রই ভিন্নমতের প্রতি একধরনের অসহিষ্ণুতা আছে। এ কারণেই আমি মানবিকতার উন্নয়নের ওপর জোর দিই। যৌথতাকে গুরুত্ব দিই। প্রথম আলো: দীর্ঘদিন আপনি মানবসম্পদ নিয়ে কাজ করেছেন। বাংলাদেশে উন্নয়নের গতিবিধিকে কীভাবে দেখছেন? সেলিম জাহান: আমি কিছুটা বিভ্রান্ত। সীমিত অর্থে যে উন্নয়ন, সেটি এখানে হয়েছে। প্রবৃদ্ধি বেড়েছে, মানুষের গড় আয়ু, গড় আয় বেড়েছে। শিশুমৃত্যুর হার কমেছে, কিন্তু মানবিকতার উন্নয়ন ঘটেনি। সমাজে অস্থিরতা বেড়েছে। কত দ্রুত বিত্তবান হওয়া যায়, সেই প্রতিযোগিতা বড় হয়ে উঠেছে। অসহিষ্ণুতা ও অসহনশীলতা বেড়েছে। কেউ আলোচনা বা তর্কের ধার ধারে না। অন্যের মতামতকে বলপ্রয়োগের মাধ্যমে থামিয়ে দিতে চায়। সে বলপ্রয়োগ পেশিশক্তিই হোক বা কণ্ঠরোধই হোক, তার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়। প্রথম আলো: গণতন্ত্র না থাকার কারণেই কি এসব হচ্ছে না? সেলিম জাহান: আমি গণতন্ত্রকে বিস্তৃতভাবে দেখি। নির্বাচন হলো গণতন্ত্রের একটি উপাদান। গণতন্ত্রের আসল কাজ হচ্ছে অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা। গণতন্ত্রের কথা হচ্ছে ভিন্নমত ও সংগঠিত হওয়ার অধিকার। এগুলো সংকুচিত হলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে একটি আঁতাত তৈরি হয়েছে এবং অতি ক্ষুদ্র একটি গোষ্ঠী তার সুফল পাচ্ছে। বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা উপেক্ষিত হচ্ছে। প্রথম আলো: বিশ্বব্যাপী আমরা কর্তৃত্ববাদের উত্থান লক্ষ করছি। এটি কি মানবিকতাকে আরও খর্ব করছে না? সেলিম জাহান: শুধু কর্তৃত্ববাদ নয়, চরম ডানপন্থার উত্থান ঘটেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলা যায়, উগ্র শ্বেতাঙ্গবাদ। ব্রিটেনে 'ব্রিটিশবাদ' ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে চলতে চায়। ভারতে হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে। এই চরম ডানপন্থা মানুষের অধিকার ও সৃজনশীলতাকে খর্ব করে। তবে আমি মনে করি, এটি স্থায়ী হবে না। মানুষ দীর্ঘ সময়ের জন্য এই অবস্থা মানবে না। ষাট ও সত্তরের দশকে উদারবাদ ও গণতন্ত্রের জাগরণ ঘটেছিল। আবার উদারবাদ ফিরে আসবে। প্রথম আলো: এই প্রেক্ষাপটে বাংলাদেশকে কীভাবে ব্যাখ্যা করবেন? এখানে তো সেই অর্থে ডানপন্থার উত্থান ঘটেনি। কিন্তু রাষ্ট্রে কর্তৃত্ববাদ জেঁকে বসেছে। সেলিম জাহান: অনেকেই রাষ্ট্রের কর্তৃত্ববাদী ভূমিকার কথা বলেন। আমি দূরে থাকি, সে জন্য হয়তো এর পুরোটা বুঝতে পারি না। প্রথম আলো: কিন্তু প্রতিবাদ তো নেই। এর কারণ ভয় না প্রলোভন? সেলিম জাহান: আমি মনে করি, দুটোই। বুদ্ধিজীবীদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাংলাদেশের জনগণ সব সময় বুদ্ধিজীবীদের দিকে তাকিয়ে থাকত। তাঁদের পরামর্শ মানত। এমনকি রাজনীতিকেরাও। এখন মনে হচ্ছে সেই অবস্থা নেই। মানুষ বুদ্ধিজীবীদের ওপর আস্থা অনেকটা হারিয়ে ফেলছে। বুদ্ধিজীবীদের কেউ কেউ প্রলোভনের কাছে পরাজিত হয়েছেন। তারপরও আমি আশা হারাতে চাই না। আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, যাঁরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন। প্রথম আলো: বাংলাদেশে যে হারে প্রবৃদ্ধি বাড়ছে, সেই হারে কর্মসংস্থান বাড়ছে না। সেলিম জাহান: এটি কেবল বাংলাদেশে ঘটছে তা নয়, পৃথিবীর আরও অনেক দেশে এ ঘটনা ঘটছে। বাংলাদেশে কৃষিতে প্রবৃদ্ধি কমছে। কিন্তু এই খাতে এখনো ৬৫ শতাংশ মানুষ নিয়োজিত। শিল্পে স্বয়ংক্রিয়তা ও আধুনিক প্রযুক্তির কারণে জনবলের চাহিদা কমতে পারে। আমরা যাকে বলি কর্মশূন্য প্রবৃদ্ধি। কর্মসংস্থান বাড়াতে হলে শ্রমঘন খাত, যেমন পোশাকশিল্প, পরিবহন ও সেবা খাতে বেশি বিনিয়োগ করতে হবে। প্রথম আলো: এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা? সেলিম জাহান: সমাজজীবনের অসহিষ্ণুতা, মানুষে মানুষে সম্পর্ক নষ্ট হওয়া বড় সমস্যা। অর্থনীতির ভাঙন হয়তো অন্যের সহায়তায় রোধ করা যায়, কিন্তু সমাজের ভাঙন রোধ করা কঠিন। দ্বিতীয় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি সমাজে আগেও কমবেশি ছিল, এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। প্রথম আলো: নতুন প্রজন্ম সম্পর্কে আপনি কি আশাবাদী? সেলিম জাহান: আমি অবশ্যই আশাবাদী। স্বাধীনতার পর কটি প্রজন্ম চলে গেছে, কিন্তু আজকের প্রজন্ম-যারা কিশোর আলো পড়ে, বিজ্ঞানচিন্তা পড়ে, নতুন নতুন উদ্যোগে নিজেদের শামিল করছে। একটা সময় ছিল, দেশ থেকে মেধাবীরা বিদেশে যেত। ফিরত না। এখন বিদেশে পড়াশোনা শেষে অনেকে দেশে ফিরে আসছে। এর একটি কারণ, পশ্চিমা দেশগুলোতে থাকা কঠিন হয়ে পড়েছে। ওখানে সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে দেশে সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে বহু সৃজনশীল কাজ হচ্ছে। সমাজের মধ্যে এগুলো ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশ বদলাবে। প্রথম আলো: দেশে শিক্ষার বর্তমান হাল কী? টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং(মানক্রমে) দেখা যায় বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেলিম জাহান: আমাকে যদি জিজ্ঞেস করেন কোথায় সংস্কার জরুরি, আমি বলব শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। সত্যি বলতে কি, আমাদের শিক্ষার অবস্থা খুবই শোচনীয়। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কিন্তু তারা কী শিক্ষা পাচ্ছে, সেসব নিয়ে আমরা ভাবছি না। পৃথিবীর কোনো শহরে এত বিশ্ববিদ্যালয় আছে আমি শুনিনি। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের মানের বিষয়টিও এসে যায়। শিক্ষা এমন একটি বিষয়, যেখানে আপস চলে না। যাঁরা পাস করে বেরোচ্ছেন, তাঁরা সনদপ্রাপ্ত হলেও শিক্ষাপ্রাপ্ত নন। এ ছাড়া শিক্ষাঙ্গনে দুর্নীতি ঢুকে গেছে। প্রথম আলো: আপনি যখন মানবিক শিক্ষার কথা বলছেন, তখন একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। বছর দুই আগে স্কুলের পাঠ্যবই অদলবদল করা হয়েছে। মন্ত্রী যুক্তি দেখিয়েছেন, যাঁরা পাঠ্যবই পরিবর্তন চেয়েছেন, তাঁরা অনেক বেশি শক্তিশালী, সে কারণে সরকার তাঁদের দাবি মেনে নিয়েছে। সেলিম জাহান: পাঠ্যবই পরিবর্তনের কোনো যুক্তি খুঁজে পাই না। এটি খুবই নেতিবাচক কাজ হয়েছে। যাঁদের লেখা বাদ দেওয়া হয়েছে, তাঁরা সবাই বাম চিন্তার লোক, তা-ও নন। তাঁরা সবাই হিন্দুধর্মাবলম্বী, তা-ও নন। এর মধ্যে কবি গোলাম মোস্তফার প্রার্থনা কবিতাও আছে। ভ্রমণকাহিনি আছে। মনে রাখতে হবে, পাঠ্যবই হলো একটি জাতির মানস গঠনের শ্রেষ্ঠ হাতিয়ার। কোনো সংগঠন দাবি করলেই সেটি অদলবদল করা যায় না। এখন অন্য সংগঠন যদি বলে, অমুক লেখা বাদ দিতে হবে। তাহলে কী পরিস্থিতি হবে? পাঠ্যসূচি তৈরি করা হয় দেশের সেরা লেখক-বুদ্ধিজীবীদের পরামর্শে। পাঠ্যসূচিতে কী থাকবে, কী থাকবে না, তা ঠিক করবেন শিক্ষাবিদেরা। প্রথম আলো: শিক্ষার মানের এই অবনতির কারণ কী? প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কী করতে হবে? সেলিম জাহান: একটি কারণ পাঠ্যবইয়ের মধ্যে আটকে থাকা। আমাদের সময়ে বেশির ভাগ শিক্ষার্থীই পাঠ্যবইয়ের বাইরেই বেশি শিখেছে। এখন পরীক্ষায় ভালো করাই মূল লক্ষ্য, জ্ঞান বৃদ্ধি নয়। তারপরও বলব, আমাদের সময়ে প্রথম দিকে থাকা ১০ জনের চেয়ে এখন প্রথম দিকে থাকা ১০ জনের মান অনেক ভালো। এসব ছেলেমেয়ে যখন বিদেশে যায়, তারা সমানতালে প্রতিযোগিতা করে থাকে। আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ফোরামের সভাপতি বাংলাদেশের একটি মেয়ে। এই প্রথম। কিন্তু শিক্ষার গড় মান অনেক নিচুতে। এটাই উদ্বেগের বিষয়। প্রথম আলো: আপনাকে ধন্যবাদ। সেলিম জাহান: আপনাকেও ধন্যবাদ। | 8 |
বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা ইতিহাসের নিকৃষ্টতম কাজ ছিল। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের মহানায়ককে তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। শনিবার (১৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বাংলা একাডেমি চত্বরে 'মুজিব গ্রাফিক নভেল' মুজিব সিরিজের সর্বশেষ দুই (৯ম ও ১০ম) খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহ জোগান তিনি। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) মুজিব গ্রাফিক নভেল প্রকাশ করেছে। সিআরআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আজকের অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়। অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, 'বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা ইতিহাসের নিকৃষ্টতম কাজ ছিল। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের মহানায়ককে তুলে ধরা প্রয়োজন।' এ সময় কথা বলেন কথাসাহিত্যিক আনিসুল হকও। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মানসম্পন্ন প্রবন্ধের ওপর জোর দেন। কীভাবে বঙ্গবন্ধু পরিশ্রম করলেন, কীভাবে পাকিস্তান থেকে ভাষা আন্দোলন হলো, কীভাবে সেখান থেকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলো-এসব তরুণ প্রজন্মকে জানার পরামর্শ দেন তিনি। বইমেলার পঞ্চম দিনে আজ বেলা ১১টায় খুলে দেওয়া হয় ফটক। ছুটির দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। | 6 |
গোপালগঞ্জে রোজিনা বেগম (২৭) নামে এক নারীকে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে রুবেল সিকদার (৪০) নামে এক ব্যক্তি পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রুবেলে নিহত রোজিনার স্বামী। রোববার রাতে শহরের মিয়াপাড়ার রেজাউল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের মৃত কালাম মোল্লার মেয়ে। আর রুবেল সিকদার নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আনু সিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক। পুলিশ জানায়, দুই বছর আগে রোজিনা ও রুবেলের বিয়ে হয়। স্বামী-স্ত্রী উভয়ের আগে বিয়ে ও সন্তান রয়েছে। এ দম্পত্তি ১৩ দিন আগে শহরতলীর ঘোষেরচর থেকে বাসা পরিবর্তন করে শহরের মিয়াপাড়ার রেজাউল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। রোববার রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোজিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শী রোজিনা বেগমের ভাগ্নী স্বর্ণা (৭) জানায়, সে ৩ দিন আগে এ বাড়িতে বেড়াতে আসে। রোববার রাত ১১টার দিকে খালুর সঙ্গে তার খালার ঝগড়া হয়। এর মধ্যে খালু খুনতি দিয়ে খালাকে আঘাত করে। এক পর্যায়ে খালু খালার গলায় মাফলার পেঁচায়। এসময় খালা পড়ে যায়। পরে খালু খালাকে কম্বল দিয়ে ঢেকে রাখে। রাতে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে খালুকে দেখেনি। | 6 |
বগুড়ার সারিয়াকান্দিতে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে একচালা টিনের ঘরে। ঘরগুলোর চারদিকে নেই কোনো বেড়া। নেই কোনো দরজা-জানালা। হালকা ঝোড়ো হাওয়াতেই শিক্ষার্থীরা ভিজে যায়। এমনকি শিক্ষার্থীদের বই-খাতাও ভিজে যায়। প্রখর রোদ হলে গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। শুধু তা-ই নয়, শিক্ষকদের জন্যও নেই কোনো আলাদা বসার জায়গা। নেই কোনো স্টোর রুম ও ব্ল্যাকবোর্ড।জানা যায়, নদীভাঙনে যমুনায় বিলীন হয়ে যায় ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় দুটি এ বছর বন্যায় সম্পূর্ণরূপে যমুনা নদীতে বিলীন হয়ে যায়। ফলে একচালা টিনের অস্থায়ী ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। যমুনায় বিলীন হয়ে যাওয়া ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৮৪ বছর আগে ১৯৩০ সালে স্থাপিত হয়। স্থাপনের ৩০ বছর পর প্রথম ভাঙনের শিকার হয়েছিল ১৯৬০ সালে।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, বিদ্যালয়টি ছয়বার ভাঙনের কবলে পড়ে। প্রথমে বিদ্যালয়টি ছিল চালুয়াবাড়ী ইউনিয়নের ভাঙ্গরগাছা চরে। তারপর নদীভাঙনের পর নেওয়া হয় হাটবাড়ী চরে, হাটবাড়ী চর থেকে নেওয়া হয় শিমুলতাইড় চরে। সেখান থেকে ২০১৬ সালে নেওয়া হয় ভাঙ্গরগাছা চরে, সেখান থেকে ২০১৯ সালে নেওয়া হয়েছিল চরনোয়ারপাড়া চরে। এ বছর চর নোয়ারপাড়া ভাঙলে কোনোমতে শিমুলতাইড় গুচ্ছগ্রামের ধারে একচালা ছাপরা করে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৯৪ জন ছাত্রছাত্রী ও ২ জন শিক্ষক রয়েছে। বর্তমানে একচালা টিনশেডের চারদিকে কোনো বেড়া না থাকায় বিদ্যালয়ের চেয়ার ও বেঞ্চি অরক্ষিত অবস্থায় আছে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাসুদ রানা বলেন, 'আমি ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর আগে যোগদান করেছি। এই তিন বছরে বিদ্যালয়টি দুবার নদীভাঙনের শিকার হলো। গত বছরই বিদ্যালয়টি ৩ লাখ টাকা ব্যয়ে নতুনভাবে নির্মাণ করা হয়েছিল।'অপরদিকে, কাজলা ইউনিয়নের মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও এ বছর যমুনার নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে একটি টিনের চালা নির্মাণ করে চলছে পাঠদান। এ বিদ্যালয়টিরও কোনো দরজা-জানালা না থাকায় ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। স্কুলের আসবাব রয়েছে অরক্ষিত।মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মানিকদাইড় চরে ১৯৮০ সালে নির্মাণ করা হয়। ২০১৫ সালের ১৭ আগস্ট নদীভাঙনের শিকার হলে বিদ্যালয়টিকে নেওয়া হয় দক্ষিণ মানিকদাইড় চরে। তারপর এ বছরের ৩০ আগস্ট আবার ভাঙনের শিকার হলে কোনোমতে টেংরাকুড়া চরে অস্থায়ী ভিত্তিতে পাঠদান শুরু করা হয়েছে। মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিন্নাত আলী শেখ বলেন, 'আমাদের নিজেদের উদ্যোগে বিদ্যালয়টির অস্থায়ী টিনের চালা নির্মাণ করে পাঠদান করছি। বিদ্যালয়টি পুনর্নির্মাণে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাওয়া যায়নি।'এ বিষয়ে কথা হলে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম কবির আজকের পত্রিকাকে বলেন, স্কুল দুটি সরেজমিন পরিদর্শন করে স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের অস্থায়ী ভিত্তিতে পাঠদান শুরু করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারি কোনো সহযোগিতা পেলে স্কুল দুটি পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে। | 6 |
রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেনে যোদ্ধা মোতায়েন করেছে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের বাহিনী। আজ শনিবার এক ভিডিও পোস্টে অঞ্চলটির নেতা রমজান কাদিরভ এই ঘোষণা দেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ এক ভিডিওতে বলেছেন, চেচেন বাহিনী এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ইউক্রেনের একটি সামরিক স্থাপনা সফলভাবে দখল করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে হামলা চালানোর যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ইউক্রেনে আক্রমণ করার পুতিনের সিদ্ধান্ত মস্কোর শত্রুদের প্রতিহত করবে। কারণ, মস্কোর বিরুদ্ধে হামলা চালাতে ওই দেশটিকে (ইউক্রেন) শত্রুরা ব্যবহার করতে চায়। রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ নানা কুখ্যাতির অভিযোগ রয়েছে। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে তা সারা বিশ্বে সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে রাশিয়ার পক্ষে চেচেন বাহিনীর যুদ্ধ করার খবর এল। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীরাও রাশিয়ার হয়ে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। | 3 |
এখনও আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১১ দেখায়নি মাইক্রোসফট। কথা রয়েছে ২৪ জুন ভার্চুয়াল এক আয়োজনের মধ্য দিয়ে উইন্ডোজের নতুন সংস্করণটি আনবে তারা। কিন্তু এরই মধ্যে ফাঁস হয়ে গেছে নতুন উইন্ডোজের নকশা। টুইটারে রীতিমতো ভিডিও আপলোড করে নতুন উইন্ডোজ ১১ এর নকশার কিছুটা দেখিয়ে দিয়েছেন প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের জ্যেষ্ঠ সম্পাদক টম ওয়ারেন। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে সাইটটিতে। ফাঁস হওয়া নকশায় দেখা গেছে নতুন উইন্ডোজের ডিফল্ট ওয়ালপেপার। আপাতত ধারণা করা হচ্ছে, ডার্ক ও লাইট দুই মোডেই ওয়ালপেপারটি পাওয়া যাবে। ভার্জ দাবি করছে, ফ্লো, গ্লো এবং ক্যাপচার্ড মোশন নামে কয়েক ধাঁচের ওয়ালপেপারের দেখা মিলবে নতুন উইন্ডোজ সংস্করণে। চূড়ান্তভাবে কোনটিকে দেখা যাবে তা এখনই বলা যাচ্ছে না। ফাঁস হওয়া ভিডিওতে উইন্ডোজ ১১ এর উইজেট এবং টাস্কবারেও পরিবর্তন চোখে পড়েছে। বাম পাশের বদলে স্ক্রিনের ঠিক মাঝ বরাবর চোখে পড়েছে নতুন টাস্কবারটিকে। এ ছাড়াও সংবাদ, আবহাওয়া বার্তা এবং অন্যান্য ওয়েব কনটেন্টের জন্য উইন্ডোজ উইজেট আনার ব্যাপারে বলছে মাইক্রোসফট। কথা ছিল, উইন্ডোজ ১০ এর পর আর কোনো উইন্ডোজ সংস্করণ আসবে না। কিন্তু কিছুদিন আগেই মত পাল্টানোর আভাস দেন মাইক্রোসফট প্রধান নির্বাহী ও সম্প্রতি চেয়ারম্যান নির্বাচিত সত্য নাদেলা। পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আনার খবরও জানান তিনি। এর পরপরই ২০২৫ সালের অক্টোবরের পর আর উইন্ডোজ আপডেট না আনার খবর জানায় প্রতিষ্ঠানটি। | 11 |
আজ মঙ্গলবার দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ভোট। এর সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন সে জন্য মাঠে রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরে আরও এক দিনসহ মোট চার দিন মাঠে থাকবেন তাঁরা।নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩২ জন এবং ৯টি সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। মোট ১৯ হাজার, ৯৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। | 6 |
সালমান (ছদ্মনাম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী। বাবা কৃষক অনেক কষ্টে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন। ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বাবা ভাবলেন, এখন আর চিন্তা নেই। কিন্তু সালমানদের সামনে এল নতুন এক জীবন। যে জীবন তিনি কোনো দিন স্বপ্নেও ভাবেননি। নতুন এই জীবনের নাম 'গেস্টরুম'।সালমান হলে উঠে দেখলেন, রাত ৮টার পরে তাঁদের রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরই নাম গেস্টরুম। সেখানে ডেকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে না যাওয়া, বড় ভাইদের সালাম না দেওয়া, ক্যানটিনে বসার নিয়ম না মানা, দুইতলার ওপরের দোকানে গিয়ে নাশতা করা, পত্রিকা রুমে যাওয়ার বিভিন্ন নিয়ম নেমে চলার নামে গালি ও মানসিক নির্যাতন করা হয়। তাঁদের কথা না শুনলে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।এ অবস্থা শুধু সালমানের একার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আসা নতুন শিক্ষার্থী প্রায় সবাইকে একই অভিজ্ঞতার মুখে পড়তে হয়।গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী আবু তালেবকে ডেকে নিয়ে হাতে না ধরে সিগারেটে আগুন ধরাতে এবং খেতে বলা হয়। খেতে না পারায় স্টাম্প দিয়ে মারধর করেন একই হলের চার শিক্ষার্থী। আবু তালেব অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন সমাজকল্যাণ ইনস্টিটিউটের শেখ শান্ত আলম, আইন বিভাগের নাহিদুল ইসলাম ফাগুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমদাদুল হক বাঁধন এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শাহাবুদ্দিন ইসলাম বিজয়। তাঁরা হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্তর সঙ্গে রাজনীতি করেন। আর মেহেদী হাসান শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের রাজনীতি করেন। এর আগে গত ২৭ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আকতারুল ইসলাম লিটন নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিজয় একাত্তর হলে নির্যাতন করার অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে হল প্রশাসন।'বৈধ সিট আমার অধিকার' আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, 'বিভিন্ন সরকারের আমলে ক্যাম্পাসের ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো এই সিট দখল ও সিট বাণিজ্য ব্যবহার করে প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের জিম্মি করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা "বৈধ সিট আমার অধিকার" মঞ্চের মাধ্যমে একত্রিত হয়ে এই দখলদারির বিরুদ্ধে ক্যাম্পাসে সরব হচ্ছি।'নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের নেতারা খুব বেশিসংখ্যক কর্মীর জমায়েত চান। সে রকম জমায়েত করতে হলে সবাইকে যেতে হয়। সে কারণে গেস্টরুমের বিষয়ে শক্ত থাকতে হয়। অন্যথায় দল কোনো কর্মী পাবে না।'সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একক আধিপত্য ক্যাম্পাস ও হলে। প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ না থাকায় ছাত্রলীগের মাধ্যমেই হলে উঠতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনের জন্যই চালু হয়েছে গেস্টরুম প্রথা।কোথায় কম কোথায় বেশিজানা যায়, নারী শিক্ষার্থীদের পাঁচটি হল (রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হল) ছাড়া ছেলে শিক্ষার্থীদের বাকি ১৩টি হলে 'গেস্টরুম' প্রথা রয়েছে। তবে নারী শিক্ষার্থীদের হলেও বিভিন্ন সময় র্যাগিং, অশ্লীল ভঙ্গিতে নাচতে বাধ্য করার অভিযোগ শোনা যায়। বিজ্ঞান অনুষদভুক্ত ছাত্রদের হলগুলোতে (ফজলুল হক মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও অমর একুশে হল) গেস্টরুম নির্যাতনের ঘটনা কম। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হল ও জগন্নাথ হলে তুলনামূলকভাবে গেস্টরুম বেশি বলে অভিযোগ রয়েছে।ছাত্রলীগ কী বলছেনাম প্রকাশ না করার শর্তে এক কেন্দ্রীয় নেতা বলেন, 'আদর্শিক কর্মী তৈরি করতে কোনো ধরনের গেস্টরুমের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ছাত্রলীগের ভেতরে শিবির-ছাত্রদলের যে অংশটি ঘাপটি মেরে আছে বলে অভিযোগ, সেটাই গেস্টরুমের ফল। কারণ তারা নিজেদের ছাত্রলীগ প্রমাণ করতে গিয়ে এসব নির্যাতন করে।'ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 'সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা-কর্মী সবাই মিলে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, জীবনী, শেখ হাসিনার উন্নয়ন, রাজনৈতিক-কূটনৈতিক দক্ষতা এবং ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা করার একটা নির্দেশনা রয়েছে। এ পদ্ধতি চালু থাকলেই আমরা আমাদের রাজনীতিতে শক্ত অবস্থানে থাকতে পারব। তবে হলে বিভিন্ন সময় কিছু অসম্মানজনক, অনৈতিক ঘটনা ঘটে, তার দায়ভার ছাত্রলীগের নয়। ক্যাম্পাসে আরও অনেক ছাত্রসংগঠন রয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরাও হলে থাকে। কিন্তু অনেক ভারী শব্দের মাধ্যমে ছাত্রলীগের ওপর দোষ চাপানো হয়।'যদি কোনো ধরনের অনৈতিক ঘটনা ঘটে তাহলে এর যথাযথ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে তাঁরা সর্বোচ্চ সহযোগিতা করেন বলে জানান সাদ্দাম।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'হলে থাকা অতিথিকক্ষ একটি সংস্কৃতির অংশ। সেখানে শিক্ষার্থীদের অভিভাবক, মেহমানরা বসবেন। আলাপ- আলোচনা করবেন। পাশাপাশি শিক্ষার্থীরাও মিথস্ক্রিয়া করবে। যদি কেউ এই অতিথিকক্ষকে অপব্যবহার করে এবং সেটি যদি প্রমাণ হয়, তাহলে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আমি হল প্রশাসনকে জানিয়েছি। যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছেও।' | 6 |
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাশমিয়া বিল থেকে নাজমা বেগম (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মুখ, কান ও গলা কাটা লাশ উদ্ধার করেছে কালুখালি থানা পুলিশ। এ হত্যার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার নিহতের দ্বিতীয় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার খুন হওয়া নাজমা ওই ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক শেখের মেয়ে। গ্রেফতার তার স্বামী মকিম হোসেন একই উপজেলার চরকুলটিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এ বিষয়ে কালুখালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কালুখালী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় মকিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফ মেম্বার ও তার দুই ছেলে রহিম ও রবিউল গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। নাজমা বেগমের ছেলে রনজু নয়া দিগন্তকে জানান, তিন দিন আগে তার মা পাংশার বাগদুলি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যান। রোববার বিকেলে বাগদুলি থেকে তার ফিরে আসার কথা ছিল। কিন্তু রাতেও তিনি বাড়ি ফেরেননি। সকালে তারা কোমরপুরের কাশমিয়ার বিলের মধ্যে তার মায়ের লাশ পরে থাকার খবর জানতে পারেন। এ হত্যাকাণ্ডের খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। | 6 |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
আসামিপক্ষের আইজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার মামলার কার্যক্রম মুলতবি করেন।
এই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার আদালতে হাজির হন খালেদা জিয়া। তবে এদিন তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেননি।
এই মামলার বিশেষ আদালতে সব সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য আসামিপক্ষের আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়া যে রিভিশন আবেদন করেছেন তা নিষ্পত্তি না হওয়া মামলার কার্যক্রম মুলতবি রাখতে বৃহস্পতিবার আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আবু আহমেদ জমাদার আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, 'এই মামলার সব সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য বিশেষ আদালতে আবেদন করেছিলাম। আদালত তা খারিজ করলে আমরা হাইকোর্টে রিভিশন আবেদন করি। গতকাল (বুধবার) হাইকোর্ট ওই আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছেন। ফাইলটি প্রধান বিচারপতি কাছে রয়েছে। এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা মামলার কার্যক্রমে মুলতবি চেয়েছি। আদালত আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন।'
| 6 |
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত। শহরজুড়ে ভবনগুলোর জানালা আর বাড়ির ছাউনি ভেঙে পড়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। দেড়শ মাইল দূরের এলাকাও কেঁপে উঠেছে সেই মহাবিস্ফোরণে। মঙ্গলবার (৪ আগস্ট) ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। কে বা কারা এবং কেনই বা বিস্ফোরণ ঘটিয়েছে এ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আজ বুধবার (৫ আগস্ট) দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি, রয়টার্স ও আল-জাজিরা। সেসব খবরে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় সন্ধ্যার পরে পর পর দুটি ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ কাঁপিয়ে দেয় গোটা রাজধানী শহরকে। সেন্ট্রাল বৈরুতের বাসিন্দারা আকাশে ধোঁয়ার লাল কুণ্ডুলী দেখতে পান। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় ও প্রবাসীসহ বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের তোলা ভিডিও এবং ছবিতে শহর জুড়ে ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। বহু মানুষের মৃত্যুর শঙ্কাও করা হচ্ছে। ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় স্থানীয়ভাবে তোলা ছবি ও ভিডিওতে ভাঙা কাচ ও দরজা-জানালার ভগ্নাংশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গোলাপি রঙের ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু মানুষ হতাহত হয়েছে এবং বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। সাইপ্রাসের একটি এলাকা বিস্ফোরণের পর কেঁপে ওঠে। সাবেক প্রধানমন্ত্রী সাদ হরিরির সদর দপ্তরসহ বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছেন। লেবাননের একটি হাসপাতালের নার্স বলেছেন, এখানে আহত ৪০০ জনের চিকিৎসা চলছে। | 3 |
বাংলাদেশ বার কাউন্সিলের 'আইনজীবী অন্তর্ভুক্তি' পরীক্ষা চলাকালে পাঁচটি কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রশ্ন ও উত্তরপত্র ছিঁড়ে কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ বলছে, প্রশ্নপত্র কঠিন হয়েছে এমন অজুহাতে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারীরা। এসব ঘটনায় পুলিশ অন্তত ১৪ জনকে আটক করেছে। পুলিশ ও বার কাউন্সিল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা হয়। মোট ৯টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, মহানগর মহিলা কলেজ এবং সায়েন্স ল্যাবের বিসিএসআইআর হাইস্কুল কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কেন্দ্রগুলোতে ভাঙচুর শুরু করেন পরীক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের তিনটি কেন্দ্রে পরীক্ষার্থীরা ভাঙচুর করেছেন। পরীক্ষা শুরুর ২০-২৫ মিনিটের মধ্যেই তাঁরা কেন্দ্রের ভেতর হইচই শুরু করে দেন। এ সময় তাঁরা অভিযোগ তোলেন, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। অনেক পরীক্ষার্থী কেন্দ্র থেকে উত্তরপত্র নিয়ে বেরিয়ে এসে ছিঁড়ে ফেলে দেন। এক কেন্দ্রের পরীক্ষার্থী আরেক কেন্দ্রে গিয়ে এসব ঘটিয়েছেন, এমন অভিযোগও রয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই করে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে মামলা হবে। ডিএমপির কোতোয়ালি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মুহিত কবীর সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, মহানগর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা হইচই করেছিলেন। অনেকে কেন্দ্র থেকে বেরিয়ে যান। পরে ম্যাজিস্ট্রেট এসে সবাইকে কেন্দ্রে ঢুকিয়ে পরীক্ষা শুরু করেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস। এক বিবৃতিতে তিনি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বার কাউন্সিল সূত্র বলছে, পরীক্ষায় এমন ঘটনা আগে কখনো ঘটার নজির নেই। মূলত, পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা দিতে চাইছিল না। কিন্তু বার কাউন্সিলের আইনে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। যাঁরা পরীক্ষা দিতে চাননি, তাঁরাই ঘটনাগুলো ঘটিয়েছেন বলে মনে করছে বার কাউন্সিল। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, কোন কেন্দ্রে কী হয়েছে তা তাঁরা এখনো জানেন না। প্রতিটি কেন্দ্র থেকে আলাদা প্রতিবেদন আসবে। যাঁরা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। | 1 |
মিয়ানমারে চলমান সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও মধ্যাঞ্চলের মেইঙ শহরে এই হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে এক বিক্ষোভকারী জানান, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মেইঙ শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়লে ছয় জন নিহত হন। তিনি বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। তারা এভাবে আক্রমণ করবে তা ভাবতেই পারিনি।' স্থানীয় এক স্বাস্থ্যকর্মীও ওই ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছেন। অপরদিকে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর দাগোন ডিস্ট্রিক্টে অপর একজন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ফেসবুকে বিক্ষোভকারীরা মাথার ক্ষত থেকে রক্ত ঝড়তে থাকা রাস্তায় শোয়া এক ব্যক্তির ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। এর আগে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য সামরিক বাহিনীকে অভিযুক্ত করে। সামরিক জান্তার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মতামত দিতে অস্বীকার করলেও জানান, বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে সামরিক কাউন্সিল এক সংবাদ সম্মেলন করবে। ১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দেশটিতে ৭০ জনের বেশি লোক নিহত হয়েছেন। অপরদিকে অভ্যুত্থানের পর থেকে গ্রেফতার করা হয়েছে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে। সূত্র : রয়টার্স | 3 |
ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিত করতে ও ভিড় সামলাতে গত ২০ এপ্রিল থেকে সদরঘাটে লঞ্চগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সিট খালি থাকা সাপেক্ষ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টিকিট বিক্রি চলবে অগ্রিম টিকিট বিক্রি চালু থাকলেও টিকিট নিতে যাত্রীদের তেমন চাপ নেই সদরঘাটে।আজ রোববার দুপরে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, অগ্রিম টিকিট নিতে সদরঘাটের লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় নেই। টিকিট বুকিং কাউন্টারগুলোতেও টিকিট কেনার জন্য কোনো ভিড় নেই। প্রিন্স আওলাদ-১০, সুন্দরবন-১১, পারাবাত-১০, মানামি-১ ও সুরভী লঞ্চগুলোতে টিকিট বিক্রি করতে বসে আছেন কর্মচারীরা। তবে যাত্রী না থাকায় ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টারগুলো। লঞ্চের টিকিট এবার অনলাইন ও অফলাইন দুইভাবে বিক্রি হচ্ছে। সব লঞ্চ কোম্পানির কাউন্টার সদরঘাটে নেই, লঞ্চের টিকিট কাউন্টার বিভিন্ন জায়গায় রয়েছে। ঈদের অগ্রিম ফিরতি টিকিট স্ব-স্ব জায়গায় থেকে বিক্রি হচ্ছে। আর যাঁরা ঢাকা থেকে যাবেন, তাঁদের টিকিট এখান থেকে বিক্রি হচ্ছে।এমকে শিপিং লাইনসের ঢাকা-বরগুনাগামী আগাম টিকিটের দায়িত্বে থাকা মো. মশিউর রহমান বলেন, 'ঈ যাত্রায় আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে গত ২০ তারিখ থেকে। কোনো টিকিট কালোবাজারে যায়নি। আমাদের আগামী ১মে পর্যন্ত মোটামুটি সব টিকিট শেষ। তবে ৩০ এপ্রিল এবং ১ মের কিছু কেবিন বাকি আছে।'মশিউর রহমান বলেন, 'আমাদের ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রি হয়েছে। ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সরাসরি কাউন্টার থেকে বিক্রি হচ্ছে' পূবালী লঞ্চের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. সবুজ বলেন, 'আমাদের বেশির ভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, তাই এখানে ভিড় নেই। তবু অনেক যাত্রী তাদের সুবিধামতো এসে টিকিট নিয়ে যাচ্ছে। গত ৫ দিন ধরে টিকিট বিক্রি চলছে, তাই এখন ভিড় অনেকটাই কমে গেছে।' এবার ঈদ উপলক্ষে কয়েকটি লঞ্চে ভাড়া বাড়লেও বেশির ভাগ লঞ্চে ভাড়া স্বাভাবিক রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ প্রিন্স আওলাদ-১০-এ সিঙ্গেল কেবিনে ১০০ টাকা ভাড়া বেড়ে ১ হাজার ৫০০ হয়েছে। ডাবল কেবিনে ২০০ টাকা বেড়ে ২৬০০ টাকা হয়েছে। ভিআইপি কেবিনে ১০০০ টাকা বেড়ে ৮০০০ টাকা হয়েছে। অন্যদিকে আগের ভাড়াই এখনো বহাল আছে পারাবত ১০ লঞ্চে। সিঙ্গেল কেবিন ১ হাজার ৪০০ টাকা। ডাবল ২ হাজার ৮০০ টাকা, ভিআইপি ৮ থেকে ১০ হাজার, ডেক ৩৫০ টাকা।সুন্দরবন লঞ্চের বুকিং কাউন্টারের মো. রফিক বলেন, 'ঈদের আমেজ এখনো তেমন শুরুই হয় নাই। আরও দু-এক দিন পর থেকে টিকিট বিক্রি বাড়বে। আমাদের এখনো বেশির ভাগ কেবিনই ফাঁকা আছে।' যাত্রাবাড়ী থেকে টিকিট নিতে আসা মো. তাওহীদ বলেন, 'আমি পরিবার নিয়ে বাড়ি যাব। আগামী ২৬ এপ্রিলের জন্য টিকিট নিতে এসেছি। এখানে এসে দেখছি অনেকগুলো লঞ্চেরই টিকিট শেষ। শেষে এসে প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ১০০ টাকা বেশি দিয়ে সিঙ্গেল কেবিন বুক করেছি।'যাত্রীদের ভিড়ের বিষয়ে নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মো. সেলিম রেজা বলেন, 'সাধারণত পুরো রমজান জুড়ে যাত্রীদের ভিড় থাকে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। ঘাটে লঞ্চ আছে, যাত্রী নেই। এবার ৫০ শতাংশ লঞ্চ চলছে। ঈদযাত্রায় কেবিনের চাহিদা বেশি থাকে অন্যান্য সময়ের তুলনায়। সে জন্য আগাম টিকিট বিক্রি হচ্ছে। আমরা আশা করছি ২৮ তারিখ থেকে যাত্রীদের ভিড় বাড়বে।'পুলিশের কার্যক্রম নিয়ে সদরঘাট নৌ থানার ইনচার্জ কাইউম আলী সরদার বলেন, 'অপরাধী ধরার জন্য লঞ্চে লঞ্চে আমাদের গোয়েন্দারা কাজ করবে। পেট্রোলিং, কন্ট্রোল রুমের মাধ্যমে আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। পন্টুন, গ্যাংওয়েতে যাতে যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারে, সে জন্য সাদা পোশাকে আমাদের দায়িত্বরত কর্মকর্তারা কাজ করবেন। সদরঘাটের মোট ১৯টি গ্যাংওয়েকে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য তিনটি ধাপে ভাগ করে নিরাপত্তা দেওয়া হবে। ধারণা করছি, আগামী ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত চাপ বাড়তে পারে লঞ্চে। সাপ্তাহিক ছুটির কারণে এবার যাত্রী কম মনে হচ্ছে। কারণ সবাই সাপ্তাহিক ছুটিতে বাড়ি যায়। যারা পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, তাদের উচিত পরিবারকে এখন পাঠিয়ে দেওয়া। যাতে শেষ মুহূর্তে ভোগান্তির শিকার হতে না হয়।লঞ্চ মালিক সমিতি বাংলাদেশের মহাসচিব শহীদুল ইসলাম ভূঞা জানান, লঞ্চের মালিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে লঞ্চ প্রস্তুত করে দেওয়া। বাকি সব দায়িত্ব লঞ্চের স্টাফদের দিয়ে দিই। জাহাজের মাস্টার, ড্রাইভার বা স্টাফরা কেউ যাতে কারও সঙ্গে খারাপ ব্যবহার না করে, সেটা আমরা দেখব।টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে কি না, জিজ্ঞাসা করা হলে মহাসচিব বলেন, 'কেউ যদি নিজের নামে অনেক টিকিট কিনে পরিচিতদের কাছে বিক্রি করে, সেখানে আমাদের করার কী আছে?'ঈদযাত্রা/ভোগান্তিসম্পর্কিত পড়ুন:ট্রেনের টিকিট কাটতে অনলাইনে ঢুকতেই পারছেন না যাত্রীরাট্রেনের এত টিকিট গেল কোথায়ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দটোল আদায়ের নামে লুটপাট হচ্ছেঅনলাইনে টিকিট শেষ, কাউন্টারই ভরসাঈদে সড়কে বাড়তি বাস নামাচ্ছেন না মালিকেরাবাড়ছে না জাহাজ, নিয়মিত দুটিতে বাড়বে ট্রিপ | 6 |
কাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশ একাদশে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে পেসার তাসকিন আহমেদকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তার জন্য ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। নিজের একাডেমিতে ফেরার লড়াইটা শুরু করলেও ক'দিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিয়মিত সাকিব আল হাসান। গতকালও সেখানে লম্বা সময় অনুশীলন করেছেন। অনুশীলনের ফাঁকে করোনা পরীক্ষাও করিয়েছেন। নেগেটিভ হয়ে জাতীয় দলের বায়ো-বাবলে ঢুকে পড়েছেন তিনি। যার মানে, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার মাঠে নামা এক প্রকার নিশ্চিত। টি২০ বিশ্বকাপ থেকেই একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। সাকিবও সেই টি২০ বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে। তিনি ছিটকে যাওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশ দলের ছন্নছাড়া চেহারা বেরিয়ে আসে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ এবং প্রথম টেস্টেও সেটা দেখা গেছে। তাই সাকিবের ফেরাটা বাংলাদেশ দলকে অন্যরকম শক্তি জোগাবে। সাকিবের মত অলরাউন্ড থাকলে যেকোন দলের অধিনায়কই থাকেন নির্ভার। টাইগার অলরাউন্ডার একই সাথে বোলার ও ব্যাটার। সাকিব দলে ফেরায় বাংলাদেশকে এখন ভাবতে হচ্ছে উদ্বোধনী জুটি নিয়ে। ঢাকা টেস্টের আগেই টাইফয়েডে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন সাইফ। চট্টগ্রাম টেস্টে ব্যর্থ হলেও সাদমান টিকে যাবেন। সাদমানের সম্ভাব্য সঙ্গী হতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দলে ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈম ও মাহমুদুল হাসান থাকলেও শান্তকে তিন নম্বর থেকে তুলে আনার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে অধিনায়ক মুমিনুল হক তিন নম্বরে উঠবেন। চার নম্বরে নামবেন মুশফিকুর রহিম। পাঁচে সাকিব আল হাসান। ছয়ে লিটন দাস। সাতে ইয়াসির আলী। এরপর আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের জায়গা নয় নম্বরে। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তার ৭ উইকেট শিকারেই প্রথম ইনিংসে ৩৩০ রান করেও ৪৪ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। তাইজুলের সঙ্গে ঢাকা টেস্টে সাকিব দলে ঢুকলে বোলিং আক্রমণ আরো শক্তিশালী হবে। স্পিনাররা ভাল করলেও টাইগার পেসারদের বলে যেন কোনো 'বিষ' নেই। চট্টগ্রাম টেস্টে পুরোটা সময় নির্বিষ বোলিং প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। আবু জায়েদের জায়গায় পেসার হিসেবে তাসকিনের ফেরা প্রায় নিশ্চিত। ইবাদত ব্যর্থ হলেও টিকে যাবেন। ঢাকা টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন। | 12 |
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকেশুরু হয়েছেভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তিন সিটির মোট কেন্দ্র ৩৯৪টি। সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি রাজশাহীতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬০ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশালে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৩ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সিলেটে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২৬ জন ও নয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ জুন তিন সিটির তফসিল ঘোষণা করা হয়। ১০ জুলাই প্রচার শুরু করেন প্রার্থীরা। কালো টাকা, সন্ত্রাস, আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছিল ভোটের মাঠ। গতকাল রোববারও ছিল পাল্টাপাল্টি অভিযোগ। এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জনমত জরিপের বরাতে জানিয়েছেন, তিন সিটিতেই জিতবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজশাহী ও বরিশালে বিএনপির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকবে আওয়ামী লীগ। গত তিন সপ্তাহ ভোটের প্রচারে একচেটিয়া এগিয়ে থাকা আওয়ামী লীগের স্লোগান ছিল 'উন্নয়ন'। বিএনপি ভোটের মাঠে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে ইস্যু করে। দলটির প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। টানা তাপদাহে পুড়ে ও বৃষ্টিতে ভিজে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও অন্য দলের প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিনরাত প্রচার চালান। এবারের নির্বাচনে জাতীয় রাজনীতির সমীকরণও মেলাতে হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপিকে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ তার জোটসঙ্গীদের পাশে পেয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকরা তিন সিটিতেই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপি তার জোটের দ্বিতীয় বৃহত্তম দল জামায়াতে ইসলামীকে পাশে পায়নি। সিলেটে বিএনপির বিপক্ষে মেয়র পদে প্রার্থী দিয়ে রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে জামায়াত। এরপরেও বিএনপির দাবি, নির্বাচন সুষ্ঠু হলে তাদের বিজয় নিশ্চিত। দলটির নেতাদের অভিযোগ, নির্বাচনের নামে তামাশা করছে সরকার। বিএনপির তিন মেয়র প্রার্থী বলেছেন, পরিস্থিতি যাই হোক, ভোটের মাঠ ছাড়বেন না। শেষ পর্যন্ত লড়বেন। তিন সিটিতে ১০ হাজারের বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আইন লঙ্ঘন ঠেকাতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। খুলনা ও গাজীপুরের মতোই তিন সিটিতে সুষ্ঠু নির্বাচন হবে। | 9 |
জামালপুরের দেওয়ানগঞ্জে হজরত দেওয়ান শাহ (রহ.) এর বার্ষিক উরস উপলক্ষে সামা কাওয়ালি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ইসলামি সাধক দেওয়ান শাহর উরস উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে এই সামা কাওয়ালি গানের আয়োজন করে দেওয়ান শাহ বাবার সংগঠন।গত বৃহস্পতিবার রাত ১০টায় পৌর শহরের উন্মুক্ত মঞ্চে সামা কাওয়ালি গানের আসর হয়।অনুষ্ঠানে সামা কাওয়ালি পরিবেশন করেন শিল্পী দেওয়ান শাহ আলম সরকার ও ইভা সরকার। সামা কাওয়ালি গানের অনুষ্ঠান দেখতে সন্ধ্যা থেকেই দূর দুরান্ত থেকে হাজারো দর্শক শ্রোতার সমাগম ঘটে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনুষ্ঠান স্থল কানায় কানায় ভরে উঠে। মধ্যরাত পর্যন্ত চলে এই সামা কাওয়ালি গানের আসর। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। | 6 |
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত পাঁচদিনে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকরা। মার্কিন আইনপ্রণেতারা দেশটির শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে বিশেষ তথ্য পেয়েছেন। এতে কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরের পতনের সম্ভাব্য সময়সীমার বিষয়েও জানানো হয়েছে। এরপরই দেশটির বিরোধী দল রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, "সামিরক অভিযানের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।" অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন আইনপ্রণেতা সিএনএনকে বলেছেন, গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে 'আশঙ্কাজনক' কিছু ঘটতে যাচ্ছে। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি টুইটারে লিখেছেন, "কিয়েভের লড়াই দীর্ঘ এবং রক্তক্ষয়ী হবে।" মারফি আরও বলেছেন, পশ্চিমা দেশগুলো কেবল রুশ রাষ্ট্রপতি এবং শীর্ষ ব্যবসায়ী কর্মকর্তাদের সম্পদ জব্দই করবে না। সম্ভবত পুতিনের কল্পনাতীত কোনও পদক্ষেপ হতে যাচ্ছে। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/কালাম | 3 |
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মারা গেছেন। শনিবার বেলা পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মারা যান তিনি। নিহত আব্দুস শুকুর শহরের সিনেমাহল পাড়ার মৃত কলিম উদ্দিন বিশ্বাসের ছেলে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, মানসিক ভারসাম্যহীন আব্দুস শুকুর শনিবার বেলগাছি রেলগেট এলাকায় ঘোরাঘুরি করছিলো। বেলা পৌনে ১২টার দিকে তিনি রেললাইন এলাকায় শৌচকার্য করতে গিয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের বগির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরই পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়। | 6 |
'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করে যারা দেশকে লুটেপুটে খাচ্ছে, আল্লাহ যদি আমাকে সময় দেয়- তাহলে শেখ মুজিব আর জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেবো ইনশাল্লাহ।' শুক্রবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এই মন্তব্য করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দীকিকে। কাদের সিদ্দীকি জনসভা শেষ করে কুমারপাড়া নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা 'মীরজাফর মীরজাফর, বেঈমান বেঈমান' বলে স্লোগান দিতে থাকেন। ওই সময় গাড়ি থেকে বের হয়ে আসেন কাদের সিদ্দীকি। তিনি গাড়ি থেকে নেমেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাথায় ঘিলু নাই। জবাবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, 'আপনি বেঈমান-মীরজাফর। আপনাকে আমরা ঘৃণা করি। বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করে আপনি অপরাধ করেছেন। ক্ষমা চাইতে হবে।' এসময় নেতা-কর্মীরা কাদের সিদ্দীকির গাড়িতে লাথি মারেন। পরে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে দেয়। নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় আমরা তাকে মীরজাফর ও বেঈমান বলেছি। শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়নি। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে দেয়। এ বিষয়ে মোবাইল ফোনে বঙ্গবীর কাদের সিদ্দীকি বলেন, আমাদের কয়েকজন ছেলে গালাগালি করছিলো। লোক জড়ো হয়েছিলো। পরে আমরা চলে এসেছি। আমি সারাজীবন দেশের জন্য কাজ করেছি। বঙ্গবন্ধুকেই বাংলাদেশ মনে করি। ভালবাসি। আমাকে গালি দেয়া মানে বঙ্গবন্ধুকে গালি দেয়া। বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানের সঙ্গে এক করিনি। বঙ্গবন্ধু দেশের নেতা, জাতির পিতা। আমরা তার সন্তান। দুই রহমানকে শিখন্ডিত করে যারা ফয়দা লুটে, আমি তাদের দুরত্বটা কমিয়ে দিতে চাই। | 6 |
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস জটিলতা আপাতত কেটেছে। তবে রোগীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় আবার বন্ধ হতে পারে। কারণ, দায়িত্বরত প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের বলা হচ্ছে, চার দিনের মধ্যে সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানটি পাওনা টাকা না পেলে পুনরায় ডায়ালাইসিস বন্ধ করে দেবে। স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় কিডনি ইনস্টিটিউটে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস দিতে চুক্তিবদ্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, জাতীয় কিডনি ইনস্টিটিউটে ও চমেক হাসপাতালের কাছে তাঁদের ২৩ কোটি টাকা পাওনা। পাওনা বকেয়া থাকায় ডায়ালাইসিস পরীক্ষার জন্য সেন্টারের স্টাফদের বেতনও দেওয়া যাচ্ছে না। তাই তাঁরা গতকাল বুধবার সকালে ডায়ালাইসিস দেওয়া বন্ধ করে দেন। টাকা পরিশোধের আশ্বাসে প্রায় সাত ঘণ্টা পর গতকাল বেলা সাড়ে তিনটার দিকে পুনরায় ডায়ালাইসিস শুরু হয়। এর আগে গত ৪ জানুয়ারিও টাকার অভাবে রি-এজেন্টসহ নানা সংকটের কথা বলে ডায়ালাইসিস বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটি। আজ দুপুরে চমেকে গিয়ে দেখা যায়, ডায়ালাইসিসের জন্য অপেক্ষা করছেন রোগী ও স্বজনেরা। ২৫ বছর বয়সী রোগী মো. আবদুল কাদের বলেন, 'আজ কোনো সমস্যা হচ্ছে না। তবে স্যানডোর আমাদের বলেছে, চার দিনের মধ্যে টাকা না পেলে আবার ডায়ালাইসিস বন্ধ রাখা হতে পারে।' আবদুল কাদের সপ্তাহে দুইবার ডায়ালাইসিস নেন। তাঁর পাশে অপেক্ষমাণ মধ্যবয়সী মো. মঞ্জুকে সপ্তাহে তিনবার আসতে হয়। মঞ্জু বলেন, 'জানি না, এ জটিলতার স্থায়ী সমাধান কখন হবে। বাইরে ডায়ালাইসিস করাতে অনেক টাকা। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। এখানে মাসে দু-একটা ৫১০ ও বাকিগুলো ৩ হাজার টাকায় করতে পারি।' এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল কেন্দ্রের ( স্যানডোর দ্বারা পরিচালিত) কর্তব্যরত প্রধান চিকিৎসক হিমেল আচার্য প্রথম আলোকে বলেন, 'আমাদের বলা হয়েছে, মন্ত্রণালয় চার দিনের মতো সময় নিয়েছে। এর মধ্যে যদি বকেয়া টাকার মীমাংসা না হয়, তাহলে সেটা আমাদের ঢাকার প্রধান কার্যালয় সিদ্ধান্ত নেবে, কী হবে। আমরা কেবল যেভাবে সিদ্ধান্ত দেয়, সেটা মেনে চলছি।' চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে স্যানডোরের ৩১টি ডায়ালাইসিস মেশিন আছে। প্রতিদিন পালা করে ১১০ জন রোগীর ডায়ালাইসিস করা হয়। ভর্তুকি দিয়ে প্রতি ডায়ালাইসিসে খরচ হয় ৫১০ টাকা। আর ভর্তুকি ছাড়া খরচ হয় ২ হাজার ৭৯৬ টাকা। স্যানডোরের পাশাপাশি এই হাসপাতালে পাঁচটি সরকারি ডায়ালাইসিস মেশিন আছে। | 6 |
বাগ্দত্তা স্যাম আসগারিকে বিয়ে করেছেন মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। বাবার অভিভাবকত্ব থেকে বের হতে আদালতে মামলা জয়ের কয়েক মাস পর আসগারিকে বিয়ে করলেন জনপ্রিয় এই শিল্পী।বিবিসি জানায়, গতকাল বৃহস্পতিবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্যাম আজগারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই সংগীতশিল্পী। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে স্যামের সঙ্গে বাগদান সেরেছিলেন ব্রিটনি। বাবা জেমি স্পিয়ার্সের বিধিনিষেধ কাটিয়ে অবশেষে বিয়ে করলেন তিনি। বাবার অভিভাবকত্বই তাঁদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করেন ব্রিটনি। এর আগে ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন ব্রিটনি। কিন্তু সেই বিয়ে মাত্র ৫৫ ঘণ্টা টিকেছিল। এর কিছুদিন পরই শিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন তিনি। ওই সংসারে দুটি সন্তান রয়েছে ব্রিটনির। ২০০৭ সালে কেভিনের সঙ্গে দাম্পত্যের ইতি টানেন তিনি।২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে অভিনেতা স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। এবার নিজের থেকে ১২ বছরের ছোট স্যামের সঙ্গে তৃতীয় সংসার পাতলেন ব্রিটনি স্পিয়ার্স। | 2 |
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌগ্রাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হোসেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কাজিপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ওষুধ ও মাছের ব্যবসা করতেন। | 6 |
নিউজিল্যান্ড যুবাদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সহজেই জয় পেয়েছে টাইগার যুবারা। কিউই যুবাদের দেওয়া ২৪৩ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়রা। বড় লক্ষ্য তাড়া করতে নেমেও ৩.৩ ওভার হাতে রেখে জয়ের প্রান্তে পৌছে যান আকবর আলীরা। সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে। টস জিতে ওভালের লিংকনে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভালো শুরু করে তারা। ওপেনিং জুটিতে ৫৫ রান তুলে ফেলে। এরপর ওপেনার ওলি হোয়াইট ৩০ রানে মৃত্যুঞ্জয়ের বলে আউট হন। পরে ১০২ রানে রাকিবুলের ঘূর্ণিতে দ্বিতীয় উইকেট হারায় তারা। একটু বাদেই চারে ব্যাট করতে নামা উইলিয়াম ক্লার্ককে তুলে নেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। তবে কিউই যুবা ওপেনার থমাস জোহরাব ১৪২ রানে ১১২ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। শেষ দিকে কুইন সানডে ২৯ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ওই রান তোলে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে বাংলাদেশ ভালো শুরু দিতে পারেনি। দলের ৩১ রানে ওপেনার পারভেজ ইমনের উইকেট হারায় যুবারা। তিনি করতে পারেন মাত্র ৬ রান। এরপর ওপেনার তানজিদ তামিম এবং তিনে নামা মাহমুদুল হাসান দলকে দারুণ ভিত্তি দেন। দলের ১২৬ রানে ৬৩ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৬৫ রান করেন তানজিদ হাসান তামিম। তবে বড় আক্ষেপ থেকে গেছে মাহমুদুল জয়ের। তিনি ১২৫ বলে ৯৯ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন। চারের মার মারেন দশটি। এর আগে বাংলাদেশ যুবা দলের হয়ে দুটি সেঞ্চুরি আছে জয়ের। এ ম্যাচে সেঞ্চুরি পেলে তিন সেঞ্চুরি নিয়ে আনামুলের পাশে বসতেন তিনি। এছাড়া জয়ের একদম প্রান্তে গিয়ে আউট হন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার আগে ৪০ রানের ইনিংস খেলে আউট হন তৌহিদ হৃদয়। এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত দিনে ম্যাচটি হয়নি। পুনরায় নির্ধারিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যাচটি মাঠে গড়ায়। | 12 |
মূল সড়ক থেকে নেমে গেছে একটি গলিপথ। কয়েক কদম এগোলে সীমানাপ্রাচীর দেওয়া একটি বাড়ি। সাজানো ফটক। ভেতরে ঢুকে প্রথম দর্শনেই যেন মুগ্ধতা! নিরিবিলি পরিবেশ, বড় উঠোন, পরিচ্ছন্ন ও পরিপাটি করে সাজানো। এরপর নিরিবিলি পরিবেশে ঘর।খাবারদাবারে এমন ঘরোয়া পরিবেশের নতুন রেস্তোরাঁ এটি। নাম 'টেস্ট অব অ্যাডোরা'। সিলেট নগরের উত্তর-পশ্চিম প্রান্তসীমার আখালিয়া এলাকার এ রেস্তোরাঁটি প্রায় তিন মাস হলো চালু হয়েছে।রেস্তোরাঁর মূল অবকাঠামো একটি পুরোনো বাড়ি। আধা পাকা চৌচালা টিন ছাওয়া বাড়ি, সঙ্গে বড় উঠোন। সিলেটের আদি-অবকাঠামোর এমন বাড়ির ঘরগুলো 'কেবিন'। বসার টেবিল-চেয়ারেও রয়েছে ঐতিহ্যের ছাপ। নানা রঙের বেতের চেয়ার-টেবিল। প্রধান ফটক পেরোলেই পাথরের স্তূপ দিয়ে কৃত্রিম ঝরনা। আলোয় আলোয় সাজানো ঝরনা থেকে কলকল শব্দ যেন স্বাগত জানায়। রেস্তোরাঁর বাইরে ও ভেতরে মিলিয়ে একসঙ্গে প্রায় ২৫০ জন বসে খাওয়ার সুযোগ রয়েছে। রেস্তোরাঁর ব্যবস্থাপক সহিদুল ইসলাম জানান, এ রেস্তোরাঁয় অপরাজিতা নামে নারীদের জন্য আলাদা কক্ষ রয়েছে। আসনসংখ্যা ৩৫টি। রয়েছে 'মল্লিকা' নামের ৩০ আসনের একটি সাধারণ কক্ষ। 'সন্ধ্যামালতি' নামে দুটি ও 'রজনীগন্ধা' নামের আলাদা ঘর, যেখানে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে খাবারদাবারের সুযোগ। চাহিদা অনুযায়ী সব খাবারই মেলে টেস্ট অব অ্যাডোরায়। অন্দরের ব্যবস্থাপকেরা জানান, ভাত, মাছ, মাংসসহ বাঙালি খাবারের সবই মেলে। সঙ্গে আছে থাই, চীনাসহ নানা পদের খাবার। এগুলোতেও বাঙালিয়ানার ছাপ। ভোজন-রুচির দিকটি মাথায় রেখে পরিবেশন করা হয়। বিভিন্ন ধরনের পিঠাপুলির বিশেষ আয়োজনও রয়েছে। শীতের পিঠা তো আছে, বছরব্যাপী যেসব পিঠাপুলির চাহিদা থাকে, সেগুলোর ব্যবস্থাও রয়েছে। সেই সঙ্গে ভোক্তাদের চাহিদা অনুযায়ী 'প্যাকেজ' হিসেবে রয়েছে খাবারের বিশেষ ব্যবস্থা। ভাত, ডাল, ভর্তা দিয়ে জনপ্রতি ৫০ টাকা দিয়ে শুরু খাবার সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত মেলে।খাবারদাবারের মান দেখা যাক এবার। সেখানকার পরিবেশও বাইরের মতো পরিচ্ছন্ন ও পরিপাটি করে সাজানো। রন্ধনশালার পরিবেশ, খাবার সরবরাহকর্মীদের পোশাকে পরিচ্ছন্ন। প্রধান শেফ মুজিবুর রহমান। তিনি যুক্তরাজ্যে প্রায় ১০ বছর শেফের দায়িত্ব পালন করেছেন। রেস্তোরাঁয় তৈরি মুখরোচক নানা পদের খাবারের মধ্যে তান্দুরি চিকেন, কাশ্মীরি নান, ভেজিটেবল পাকোড়া, চিকেন পাকোড়া, ছোলা বাটুরার চাহিদা বেশি। সিলেটের ঐতিহ্য সাতকরা দিয়ে বিভিন্ন পদের মাছ-মাংসও মেলে। ডেজার্টের মধ্যে রয়েছে নারকেলের ডেজার্ট, রেইনবো পুডিং, টার্কিস কুলফা, দউ পুডিং, যেগুলো আগেই অর্ডারের ভিত্তিতে সরবরাহ করা হয়। সেই সঙ্গে নিয়মিত ডেজার্টে কুরমা মোরব্বা, পায়েশ, ফিরনি, পুডিংসহ নানা পদ। স্বাদ আস্বাদনে আরও একটি সংযোজন হতে যাচ্ছে এ রেস্তোরাঁয়। 'হাসনাহেনা' নামে একটি বিভাগ খোলা হবে। তাতে বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক মুখরোচক খাবারের চাহিদার কথা জানালে পাতে এনে দেওয়ার ব্যবস্থা করবে 'টেস্ট অব এডোরা'। ব্যবস্থাপক এ তথ্য জানিয়ে বলেন, 'টেস্ট শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। অন্যদের টেস্ট আমাদের মধ্য থেকেও ছড়িয়ে দিতে চাই।' | 4 |
সিলেট নগরীতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হোসাইন আল জাহিদ নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর উপশহর তিব্বিয়া কলেজের মাঠের পাশে এই ঘটনা ঘটে। নিহত জাহিদ উপশহর তেররতন এলাকার ২৬ নং বাসার আবুল কালামের ছেলে। সে সীমান্তিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। তিন ভাই দুই বোনের মধ্যে জাহিদ চতুর্থ। জাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক বলে উল্লেখ রয়েছে। জানা গেছে, সিনিয়র-জুনিয়র নিয়ে দন্দ্বের জেরে কয়েকদিন ধরে ছাত্রলীগের জাকারিয়া মাহমুদ ও সুমন গ্রুপের কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে জাকারিয়া মাহমুদ গ্রুপের কর্মীরা জাহিদকে সন্ধ্যায় মোবাইল ফোনে কল করে ডেকে নেয়। তিব্বিয়া কলেজের পেছনে উপশহর আদর্শ স্কুলের মাঠের পাশে যাওয়ার পর জাহিদকে ধাওয়া করে জাকারিয়া মাহমুদ গ্রুপের কর্মীরা। জাহিদকে ধরে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা জাহিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনণ করেন। এ ব্যপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন সমকালকে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে জাহিদ নামের একজন খুন হয়েছে। তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। সুরতহাল রিপোর্ট তৈরির জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। | 6 |
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।খবর রয়টার্সের। ক্যাম্পাস পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি পিস্তল দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর গুলি চালান। এসময় ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশরা তাকে আটক করে। তিনি জানান, হামলাকারীর নাম ট্রাইস্টান এন্ড্রু টেরেল। টেরেলেরসম্পর্কে আর কিছু জানা যায়নি।স্থানীয় সংবাদমাধ্যম বলছে, হামলাকারী বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী। এখনও গোলাগুলির কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছেনকর্মকর্তারা। ক্যাম্পাস পুলিশ প্রধানবেকার বলেন, আমাদের সদস্যরা অনেক প্রাণ বাঁচিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। হামলার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের একসঙ্গে গণরুমে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রোববারের ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবারে ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য কনসার্টও বাতিল করা হয়েছে। | 3 |
'ভাঙনে আমরা ফকির হয়া গেছি। জমি গেইছে, ভিটা গেইছে। বাড়ি সরাইতে সরাইতে হাফসি গেছি। আমারগুলার এতি কাইয়ো চোখ দেয় না।' কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পঞ্চাশোর্ধ্ব মজিবর রহমান। ব্রহ্মপুত্র নদের ভাঙনে নাজেহাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার এ বাসিন্দা। শুধু মজিবরের নয়, ব্রহ্মপুত্রের আগ্রাসনে বাস্তুহারা হয়েছেন ওই এলাকার অন্তত এক হাজার মানুষ। ঝুঁকিতে রয়েছে আরও কয়েক শ পরিবার।বেগমগঞ্জের মোল্লারহাট ও কডডার মোড় এলাকায় দেখা গেছে, ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। হুমকিতে আছে একের পর এক স্থাপনা ও ফসলি জমি। ভাঙনে বিলীনের অপেক্ষায় মোল্লারহাট বাজার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গেল বর্ষায় বাজার রক্ষায় কিছু জিও ব্যাগ ফেলে। কিন্তু ব্রহ্মপুত্রের খরস্রোতে সেসব জিও ব্যাগ নদের গর্ভে চলে যাচ্ছে। তীব্র ভাঙন চললেও সবকিছুকে উপেক্ষা করে বাজারের কাছেই চলছে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন। এতে ভাঙনের ঝুঁকি আরও বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয়দের।ব্রহ্মপুত্রের ভাঙনে ছয়বার ভিটে সরিয়েছেন ওই এলাকার বাসিন্দা আরমান আলী। সর্বশেষ এক সপ্তাহ আগে তিনি ভিটে সরিয়ে অন্যত্র নিয়েছেন। আরমান আলী বলেন, 'ছয়বার বাড়ি সরাইলং, বুকের ভিতরাটা ভাঙি যায়। এতোবার ভিটা ভাঙে তাও কাইয়ো শোনে না, দেখে না। আমরা খুব অসহায়।'ভাঙনের শিকার মজিবর, সেকেন্দার, সোহাগসহ ভুক্তভোগীরা জানান, ব্রহ্মপুত্রের ভাঙনে বেগমগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুরোটাই এবং ৮ নম্বর ওয়ার্ডের বেশির ভাগ বিলীন হয়েছে। ছয় মাসে অন্তত আট শতাধিক পরিবার বাস্তুহারা হয়েছে। আবাদি জমি বিলীন হয়েছে অন্তত হাজার একর।বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, 'গত ছয় মাসে ব্রহ্মপুত্র আর ধরলার ভাঙনে অন্তত ১ হাজার ২০০ পরিবার বাস্তুহারা হয়েছে। একপাশে ব্রহ্মপুত্র অন্যপাশে ধরলা ভাঙছে। আমরা বাধ্য হয়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ দিশেহারা হয়ে গেছে। ভাঙন ঠেকাতে না পারলে এরা যাবে কোথায়, খাবে কী?'ভাঙনে হাজারো মানুষের বাস্তুহারা হওয়ার খবরে সম্প্রতি ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, 'আমি মোল্লারহাটে গিয়েছি। বাজার টেকানোর জন্য যা করার, তা করতে হবে। বড় ধরনের প্রতিরোধ ব্যবস্থা না নিলে এটা (মোল্লারহাট বাজার) এ বছরই বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে ব্যবস্থা নিতে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলেছি। পাশাপাশি আমি বিষয়টি নিয়ে মন্ত্রণালয়েও যোগাযোগ করব।'কুড়িগ্রামে পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের জন্য আমি ওই এলাকায় যাচ্ছি। বর্তমানে জরুরি ভিত্তিতে কাজ করার কোনো সুযোগ নেই। এলাকা পরিদর্শন করে আমরা প্রকল্প পাঠাব। প্রকল্প অনুমোদন হলে ভাঙন রোধে ব্যবস্থা নেব।' | 6 |
সম্প্রতি আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' সিনেমার ট্রিজার মুক্তি পেয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ভোরের কাগজ মেলার সঙ্গে এ বিষয়গুলোসহ খুঁটিনাটি আরো বিষয় নিয়ে কথা বলেন আরিফিন শুভ। সঙ্গে ছিলেন শাকিল মাহমুদ শাহরুখ খানের সঙ্গে বলিউডের সিনেমায় অভিনয়ের কথা হচ্ছে। বিষয়টির সত্যতা কতটুকু? আসলে এ বিষয়টি সম্পর্কে আমি নিজেই কিছু জানি না। যারা এটা নিয়ে লিখছে তারা নিশ্চই জানে! আর মুম্বাইতে একা শাহরুখ খানই থাকেন? বঙ্গবন্ধুর বায়োপিকে আপনাকে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়। এটা নিয়ে কিছু বলুন এটা নিয়ে এই মুহূর্তে কিছু বলার নেই। কর্তৃপক্ষ ১৭ তারিখে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। এখন পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। সম্প্রতি 'মিশন এক্সট্রিম' সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজারটি বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটির একজন অভিনেতা হিসেবে আপনি সিনেমাটি নিয়ে কতটুকু আশাবাদী? প্রথমত, একজন অভিনেতা হিসেবে মিশন এক্সট্রিমে যে অভিনয় করেছি সেটা নিয়ে আমি তৃপ্ত নই। কেননা আমার মনে হচ্ছে, হয়তো আরো ভালো অভিনয়টা দেয়া হয়নি বা দিতে পারিনি। এটা একজন অভিনেতার সব সময়ই কাজ করে এবং কাজের পর মনে করে আরো ভালো কিছু করতে পারতাম। আমিও তার বাইরে নই। অভিনেতা হিসেবে আমি সব সময় ভালো অভিনয় করার ক্ষুধা নিয়ে কাজ করি। দ্বিতীয়ত, এই সিনেমাটি একটি অন্যমাত্রার সিনেমা। যা এর আগে ঢালিউড ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। সুতরাং সিনেমাটি নিয়ে এর একজন অভিনেতা হিসেবে আশাবাদী যে দর্শক ভালো কিছু দেখতে পাবে। ঢাকা অ্যাটাক এবং মিশন এক্সট্রিম বলতে গেলে কাছাকাছি ঘরানার সিনেমা। সে ক্ষেত্রে এই সিনেমায় ঢাকা অ্যাটাকের চেয়ে এক্সট্রিম কিছু থাকছে কিনা? ঢাকা অ্যাটাকের মতো সিনেমা যখন ইন্ডাস্ট্রিতে এলো তখন সিনেমাটি সবার কাছে নতুন একটি ধারা উন্মোচন করল, যা এর আগে কেউ দেখেনি। তেমনই ঢাকা অ্যাটাকে যে বিষয়গুলো দেখা হয়নি সে বিষয়গুলো মিশন এক্সট্রিমে দর্শক পাবে। সে হিসেবে মিশন এক্সট্রিমে অবশ্যই ঢাকা অ্যাটাকের চেয়ে এক্সট্রিম কিছু থাকছে। সিনেমার ব্যস্ততার ফাঁকেও বিজ্ঞাপনে অভিনয় করছেন। কীভাবে সময় বের করছেন? আমার শুরুটা কিন্তু মডেলিং দিয়ে। সুতরাং এর প্রতি একটা আলাদা টান আছে। আর বিজ্ঞাপন দিয়ে আমি একেবারে বাড়ির ভেতরের মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি। আমাদের দেশের এমন অনেক শহর আছে যেখানে আপনি চাইলেই মিশন এক্সট্রিম সিনেমাটি দেখতে পারবেন না। কিন্তু স্টেজ শো বা বিজ্ঞাপনের মাধ্যমে আমি সে শহরের মানুষগুলোর কাছে, যারা আমাকে পছন্দ করে, আমার ভক্ত- তাদের কাছে পৌঁছাতে পারি। তাই এই মাধ্যমটার জন্য শত ব্যস্ততার পরেও কোনো না কোনোভাবে সময় বের করে নিতে হয়। নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন কি? এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে নতুন সিনেমার কাজ হবে? দুটি কাজের কথা হচ্ছিল। ভাইরাস ইস্যুতে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে না। এই পরিস্থিতি কাটিয়ে উঠলে সেগুলো নিয়ে অফিসিয়ালি কথা বলব। এরপর জানাতে পারব নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছি কিনা। ভাইরাস ইস্যুতে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মানুষের কাছে কোনো বার্তা দিতে চান? আমাদের দেশের সরকার যথেষ্ট রকম সচেতনতা অবলম্বন করছে। আমি শুধু দেশের মানুষকে বলব, আপনারা নিরাপদে থাকুন। বেঁচে থাকুন। বেঁচে থাকলেই না আপনি কিছু করতে পারবেন! তাই নিয়মকানুন মেনে সচেতনতা সহকারে থাকুন। | 2 |
ভোরের কাগজের সম্পাদনা সহকারী ইনচার্জ মো. বেলায়েত হোসেন আর নেই। আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকার গোড়ানের ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। বেলায়েত হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি সর্বশেষ গত ১৯ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের শরণাপন্ন হন। এরপর কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী থানাধীন কির্তীবাসদি গ্রামে। মো. বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ ভোরের কাগজ পরিবার। | 6 |
জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদে থাকতে চান ৭১ বছর বয়সী আন্তোনিও গুতেরেস। তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশকে বলেছেন, 'তিনি দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের প্রধান পদে থাকতে চান। দুই কূটনীতিকের বরাত দিয়ে রবিবার ব্লুমবার্গ এ খবর জানায়। ব্লুমবার্গ জানায়, দ্বিতীয় মেয়াদে মহাসচিব পদে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য গুতেরেস গত বছর ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলের অপেক্ষায় ছিলেন। এখন জো বাইডেন নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গুতেরেস আরেকবার মহাসচিব পদে থাকতে চান। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ প্রায়ই বিরোধে জড়ায়। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সরে যায়। ২০১৭ সালের জানুয়ারিতে ৫ বছরের জন্য জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস। এ বছরের শেষে তার মেয়াদ শেষ হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পদত্যাগপত্র জমা দিয়েছে কুয়েতের সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ'র বরাতে মঙ্গলবার (৫ এপ্রিল) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল সাবাহ'র কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন যুবরাজ শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ। কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের সদস্য শেখ সাবাহ ২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী এমপিরা। 'অসহযোগ প্রস্তাব' নামে আনা এই অনাস্থা প্রস্তাব নিয়ে বুধবার ভোটাভুটির কথা রয়েছে। উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায় কুয়েত পার্লামেন্টকে অনেক বেশি ক্ষমতা দিয়েছে। এসব ক্ষমতার মধ্যে রয়েছে আইন প্রণয়ন এবং তা আটকে দেয়া, মন্ত্রীদের প্রশ্ন করা এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা। কুয়েতের রাজনৈতিক বিশ্লেষক নাসের আল-আবদালি বলেন, ক্ষমতাসীন পরিবারের বেশ কিছু সদস্য নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে পার্লামেন্টকে ব্যবহার করছেন। তিনি বলেন, 'ক্ষমতাসীন পরিবারের মধ্যে প্রজন্মগত লড়াই রয়েছে। আশা করা হচ্ছে পদত্যাগ গ্রহণ করা হবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।' | 3 |
সুনামগঞ্জের ছাতকে তিন শিশুকে বেধরক মারধরের ঘটনায় হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মো. আব্দুল মুকিতকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে। এর আগে গত বছরের ডিসেম্বরে হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল মুকিত তিন শিশু আবু তাহের (৯), রবিউল (১০) ও সুফিউর রহমানকে (১১) স্টিলের স্কেল দিয়ে বেধরক মারধর করেন। এসময় আঘাত সহ্য করতে না পেরে শিশুরা পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরও তিনি রেহাই দেননি। ওই মাদ্রাসার অপর এক শিক্ষক এই মর্মান্তিক নির্যাতনের ঘটনা ভিডিও করে রাখেন। গত ৫ নভেম্বর এই ভিডিওটি আনোয়ার নামের একজনের ফেসবুক থেকে প্রথমে ভাইরাল হয়। ৬ নভেম্বর মাদ্রাসা কর্তৃপক্ষ আব্দুল মুকিতকে অব্যাহতি দেন। ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থেকে মাওলানা আব্দুল মুকিতকে আটক করা হয়েছে। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
মারা গেছেন রাশিয়ান মডেল ও অভিনেত্রী আলেকজান্দ্রা জাভি। গোয়ার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর লাশ। গত শুক্রবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ বেশ কিছু গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।২৪ বছর বয়সী আলেকজান্দ্রা পরিচালক-কোরিওগ্রাফার রাঘব লরেন্সের ছবি 'কাঞ্চনা ৩'-এ অভিনয় করেছিলেন। ছবিতে 'ভূত' চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা। ২০১৯ সালে মুক্তি পাওয়া হরর-থ্রিলারটির প্রধান চরিত্রে পরিচালক রাঘব লরেন্স নিজেই অভিনয় করেছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার আগে নিশ্চিত করে কিছুই বলছে না তারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মূলত বলিউড এবং দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করতেন আলেকজান্দ্রা, থাকতেন চেন্নাই। সম্প্রতি উত্তর গোয়ার একটি অঞ্চলে বেড়াতে গিয়েছিলেন। স্থানীয় ব্যক্তিরা বলছেন, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে হতাশায় ভুগেছিলেন এই অভিনেত্রী। ২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক আলোকচিত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে আগেও আরেকবার সংবাদ শিরোনাম হয়েছিলেন আলেকজান্দ্রা জাভি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন সেই আলোকচিত্রী। অভিনেত্রীর অপমৃত্যুর সঙ্গে এ বিষয়েরও কোনো যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। বলিউডি ছবির গানে নৃত্যশিল্পী হিসেবে রুশ শিল্পীদের দেখা যায়। এসব শিল্পীর অনেকেই ওয়ার্ক পারমিট নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে থাকেন। তুলনামূলক কম পারিশ্রমিক, পরিশ্রমী এবং নৃত্যে পারদর্শী হওয়ায় অনেক বলিউড পরিচালক তাঁদের ওপর নির্ভর করেন। তবে লকডাউনে ছবির মন্দাবাজার এসব শিল্পীর ওপরও প্রভাব পড়েছে। তাঁদের বেশির ভাগই কাজ হারিয়েছেন। স্থানীয় শিল্পীদের ওপরও যার প্রভাব পড়েছে। ২০২০ সালের জুন মাসে বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর ৩ দিন আগে তাঁরই সাবেক ম্যানেজার দিশা সালিয়ান উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এ দুটি ঘটনার কিছুদিন পর আত্মহত্যা করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা। সেপ্টেম্বরের শুরুতে তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেন। কিছুদিন পর মাত্র দুদিনের ব্যবধানে দুজন অভিনেতার আত্মহত্যার খবর মিলেছে। তাঁদের একজন টেলিভিশন সিরিয়ালের অভিনেতা অক্ষত উত্তরাক্ষ, অন্যজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাভিনেতা থেন্নারাসু। গত নভেম্বর মাসে হিমাচল প্রদেশের একটি অবকাশযাপন কেন্দ্রে পাওয়া গেছে বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ। এরপর চেন্নাইয়ের নসরপেট এলাকার এক হোটেল থেকে উদ্ধার করা হয় তামিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত দেহ। এই তালিকায় এবার যোগ হলো অভিনেত্রী আলেকজান্দ্রা জাভির নাম। | 2 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে কেবল সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা না বলে দেশের সমস্যার সমাধান করুন। তিনি বলেন, শুধু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা বললে দেশের মানুষ তা মেনে নিতে পারবে না। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আয়োজনে ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের সমস্যার কথা না বলে শুধু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করবেন, এটা তো দেশের জনগণ মেনে নিতে পারবে না। দেশের মানুষ আশা করে, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলবেন। তিনি বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পাশ কাটিয়ে ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার বিষয়টি জনগণ মেনে নেবে না। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও সেখানে ছিলেন। দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিশ্বের অন্যান্য দেশের কাছে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উদাহরণ হিসেবে মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, 'সেখানে প্রধানমন্ত্রী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলেছেন। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য তাহলে কি আমরা আমাদের যে বাঁচা-মরার সমস্যা, আমাদের যে পানির সদস্যা, ১৫৮টি নদীর হিস্যা প্রয়োজন-সেসব সমস্যা কি আমরা ভুলে যাব? তিনি আরও বলেন, আমাদের কোটি কোটি মানুষ এই তিস্তা নদীর অববাহিকায় অথবা অন্যান্য নদী যা ভারত থেকে বয়ে আসছে তার অববাহিকায় যারা বাস করে তারা কি সুরাহা পাবে না? তাদের জীবন-জীবিকা কি বন্ধ হয়ে যাবে?' মির্জা ফখরুল আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক তাঁর দলও চায়। তবে সেই সম্পর্ক তো হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থ নিয়ে। আমার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ পূরণ করা তো আমার কাজ নয়। তিনি বলেন, ১০ বছর ধরে শুনে আসছি, আওয়ামী লীগ এসে গেছে তিস্তা নদীর পানি বণ্টনের চুক্তি হয়ে যাবে। আজ পর্যন্ত হয়নি। সীমান্তে আমার লোককে পাখির মতো হত্যা করা হয়। সেই ব্যাপারটি এখনো বন্ধ করতে পারেননি। রোহিঙ্গা সমস্যার বিষয়ে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রথমেই চীন ও ভারতের সঙ্গে কথা বলা উচিত ছিল। এসব সমস্যা নিয়ে কথা বলুন। এটাই সবাই চায়। যখন দেশের বাইরে দেশের প্রতিনিধি হয়ে যান এ দেশের মানুষ আশা করে, তাদের সমস্যা নিয়ে আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারে সভাপতিত্ব করেন এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ। এ ছাড়া ইফতারে জামায়াতে ইসলামসহ বিএনপির শরিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। | 9 |
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিএনপির বক্তব্যকে উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা যেমন কাজ করবেন না; ঠিক তেমনি কেউ কাজ করলে তার সমালোচনা করবেন। আসলে ভালো কাজের সমালোচনা করা তাদের প্রধান কাজ।' নবম ওয়েজবোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'সরকার আন্তরিকতার সঙ্গে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। তা চ্যালেঞ্জ করে যেহেতু একটি মামলা হয়েছে বিষয়টি এখন আদালতে চলে গেছে। তবে আদালত এ বিষয়ে সরকারের কাছ থেকে বক্তব্য চাইলে ইতিবাচক বক্তব্য দেওয়া হবে। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক।' বৃহস্পতিবার বিকেলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেভরনের সহযোগিতায় নগরের ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, শেভরনের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ইসমাইল চৌধুরী, বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড প্রমুখ। অনুষ্ঠানে ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে দু'জনকে 'ইমার্জিং উইমেন লিডার ইন স্টিম অ্যাওয়ার্ড' দেওয়া হয়। পাশাপাশি তাদের সুযোগ দেওয়া হয় স্কলারশিপসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে স্নাতক পর্যায়ে পড়ারও। | 9 |
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে যেভাবে 'অসাংবিধানিক' ও 'অনৈতিক' জালিয়াতি চক্রে আবদ্ধ করা হয়েছে তা জাতিকে ক্রমাগত গভীরভাবে সংকটগ্রস্ত করে ফেলেছে। জাতিকে নৈতিকভাবে দেউলিয়ার শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রপরিচালনাকারী সকল প্রতিষ্ঠান একটি সুবিধাভোগী চক্র দখল করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে যে ক্ষত সৃষ্টি করা হয়েছে, আইন লঙ্ঘনের যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছে, দ্রুত সম্পদ বৃদ্ধি করার অবৈধ সুযোগকে যেভাবে অবারিত করা হয়েছে। সর্বোপরি নির্বাচন ও গণতন্ত্রকে যেভাবে পাতানো খেলায় রূপান্তর করা হয়েছে, তা থেকে কোন একক দল বা গোষ্ঠী রাষ্ট্রকে আর পুনরুদ্ধার করতে পারবে না। এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে। বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হতে পারে জাতীয় সরকার গঠন করা। সভায় সভাপতিত্ব করেন দলের যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র মজুমদার। সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক শামছু্উদ্দিন আহমেদ শামীম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব। সভায় আরও বক্তব্য রাখেন দলের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, এনামুল হায়দার, নিউইয়র্ক থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র শাখা সহ-সভাপতি হেলাল উদ্দিন, শিকাগো থেকে এডভোকেট জসীমউদ্দীন, লাস ভেগাস থেকে দলের উপদেষ্টা ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ সিকদার গিয়াস উদ্দিন, টেক্সাস থেকে দলের উপদেষ্টা রায়হান চৌধুরী, ফ্লোরিডা থেকে সাবেক ছাত্রনেতা তারেক, দলের যুক্তরাষ্ট্র শাখার সহ-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, মোহাম্মদ রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, নিউইয়র্ক থেকে সাবেক ছাত্রনেতা আরজু হাজারী, সবুজ, রেজাউল করিম, বস্টন থেকে দলের সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল, নিউ জার্সি থেকে দলের উপদেষ্টা সারোয়ার হোসেনসহ অনেকে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
এমন পরিসংখ্যান নিয়ে কেউ যে ঘাঁটাঘাঁটি করে, সেটিই জানা ছিল না হয়তো কারও। ইএসপিএন ক্রিকইনফো তবু ঘটনাটি জানিয়ে দেওয়ার দায়িত্ব নিল। ২০১৪ সালের পর এমন কিছু নাকি ঘটেনি। তা কী ঘটেনি? ২০১৪ সালের পর টেস্টে কেউ কখনো জেমস অ্যান্ডারসনকে রিভার্স সুইপ করার চেষ্টা করেননি। অবশ্য ঋষভ পন্ত যে শট খেলেছেন, তাকে ঠিক সুইপও বলা যায় না। অনেকটা স্কুপের চেষ্টা করেছিলেন। সেটা ঠিকভাবে ব্যাটেও লাগেনি। তাতে কী, ওত পেতে থাকা স্লিপ কর্ডনের মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল সেটাই। অ্যান্ডারসনের হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকাটা বেশ চোখে লাগছিল। ওই যে ২০১৪ সালের পর থেকে এমন কিছু করার 'স্পর্ধা' কেউ দেখাননি। আর ভারতীয় উইকেটকিপার তখন ৮৯ রানে ব্যাট করছেন! ওই অবস্থাতেই এমন এক শটে নড়বড়ে নব্বইয়ে ঢুকলেন পন্ত। দিনের শেষ সেশনের বিজ্ঞাপন এই এক শটেই বর্ণনা করা যায়। যে ইনিংসেই আচমকা মোড় ঘুরে গেল আহমেদাবাদ টেস্টের। সিরিজে নির্ধারণী চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ভারত। পন্তের দুর্দান্ত এক সেঞ্চুরি উল্টো ৮৯ রানে এগিয়ে থেকে দিন শেষ করতে সাহায্য করল তাঁর দলকে। ৭ উইকেটে ২৯৪ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল। নব্বইয়ের ঘরে যেতে রিভার্স সুইপ বা স্কুপ করেছেন পন্ত। তাঁর সেঞ্চুরি ছোঁয়াটা হলো আরও দেখনদারি ঢঙে। ৮৩তম ওভারের প্রথম বলে অমন শট খেলা পন্ত সেঞ্চুরি ছুঁয়েছেন ৮৪তম ওভারের প্রথম বলে। এবার এশিয়ায় এসে নিজের বোলিং সত্তাকে নতুন করে আবিষ্কার করেছেন জো রুট। ইংলিশ অধিনায়কের বলটা খুব খারাপ ছিল না। কিন্তু ৯৪ রানে থাকা পন্তের ও নিয়ে ভাবতে বয়েই গেছে। এক হাঁটু মুড়ে ব্যাট ঘোরালেন। বল আছড়ে পড়ল স্কয়ার লেগের গ্যালারিতে। বল গ্যালারি থেকে ফিরে আসার আগেই হেলমেট খোলা হয়ে গেল পন্তের। দুর্দান্ত এক সেঞ্চুরি দেখা গ্যালারির অভিবাদন বুঝে নিলেন সগৌরবে। ওভারের প্রথম বলেই কিছু ঘটার ব্যাপারটি দেখা গেল পরের ওভারেও। এবার অ্যান্ডারসনের বেশ বাইরের এক বল অন সাইডে খেলতে গিয়ে শর্ট উইকেটে ধরা পড়লেন পন্ত। কার হাতে? কাকতালই হবে, যাঁকে ছক্কা মেরে সেঞ্চুরি ছুঁয়েছেন, সেই রুট। ১০১ রানে শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলেন পন্ত। কিন্তু এর আগেই ম্যাচের সুর বদলে গেছে। ( ) ../ ১ উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু হয়েছিল ভারতের। চা-বিরতির আগে ভারত আরও ৫ উইকেট হারিয়ে ফেলল। শেষ সেশনে যখন নামছে ভারত, তখন দলের স্কোর ১৫৩। গতকাল মাত্র ২০৫ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড নেওয়ার আশা করছিল। চেতেশ্বর পূজারা (১৭), বিরাট কোহলিরা (০) ৪১ রানের মধ্যেই বিদায় নিয়েছেন। অজিঙ্কা রাহানেও (২৭) দলকে ৮০ রানে রেখে ফিরেছেন। নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা রাশ টেনেও টিকে থাকতে পারেননি রোহিত শর্মা। এক রানের জন্য ফিফটি হাতছাড়া করে যখন ফিরছেন, ভারতের রান তখন ১২১। চা-বিরতির আগে পন্তকে একা রেখে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনও। ১৪৬ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। সেই ভারতের সপ্তম উইকেট পড়ল ২৫৯ রানে। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে শুধু সময় কাটানোয় মনোযোগ দেননি পন্ত। বরং দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাটাই গুরুত্ব পেয়েছে তাঁর কাছে। ২৬ ওভারের জুটিতে তাই এসেছে ১১৩ রান। ১১৫ বলে সেঞ্চুরি করা পন্ত পঞ্চাশ থেকে সেঞ্চুরি ছুঁতে মাত্র ৩৩ বল সময় নিয়েছেন। দিনের প্রায় আধা ঘণ্টা বাকি থাকতে পন্ত ফিরলেও দায়িত্ব বুঝে নিয়েছেন সুন্দর। অক্ষর প্যাটেলকে নিয়ে প্রায় ১০ ওভার কাটিয়ে দিয়েছেন। তুলে নিয়েছেন আরও ৩৫ রান। ৬০ রানে অপরাজিত আছেন সুন্দর। তাঁর সঙ্গী আছেন ১১ রানে। | 12 |
চট্টগ্রামের বাঁশখালীতে শুঁটকি শুকানোর ধুম পড়েছে। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হচ্ছে এখানকার শুঁটকি। বিষমুক্তভাবে শুকানোর কারণে বাজারে এ শুঁটকির আলাদা কদর রয়েছে।গত শনিবার বিকেলে সরেজমিন দেখা যায়, বাঁশখালী উপজেলার পুঁইছড়ি, শেখেরখিল, ছনুয়া গণ্ডামারা, শীলকূপ ইউনিয়নের মনকিচর, সরল, বাহারছাড়া ও খানখানাবাদ এলাকায় শুঁটকি শুকানো হচ্ছে। শুঁটকি শুকানোর কাজ করছেন শ্রমিকেরা।শুঁটকিপল্লি সূত্রে জানা যায়, শুঁটকি শুকানোর কাজ করে একজন নারী শ্রমিক প্রতিদিন মজুরি পান ৩০০ টাকা। আর পুরুষ ৫০০ টাকা। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিকদের শুঁটকি শুকানোর কাজ করতে হয়।বড় ছুরি শুঁটকি পাইকারি বিক্রি হয় ৮০০-১২০০ টাকায়। ছোট ছুরি বিক্রি হয় ৩০০-৬০০ টাকায়। আর লইট্টা শুঁটকি বিক্রি হয় ৪০০-৬০০ টাকায়।শুঁটকি শুকানোয় নিয়োজিত নারী শ্রমিক আয়েশা আক্তার জানান, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত কাজ করে ৩০০ টাকা মজুরি পান। এই টাকা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভালোই দিন কাটছে তাঁর।শ্রমিক আলী আকবর বলেন, শুঁটকি শুকানোর কাজে পরিশ্রম কম। বর্তমানে অন্য কোনো কাজ না থাকায় ৫০০ টাকা মজুরি তাঁর জন্য যথেষ্ট।স্থানীয় শুঁটকিপল্লির মালিক মো. হাসান সওদাগর বলেন, 'স্থানীয় জেলেদের কাছ থেকে কম দামে মাছ কিনি। বিষমুক্তভাবে শুকিয়ে বেশি দামে চট্টগ্রাম শহরে বিক্রি করি। এই শুঁটকিপল্লির কারণে এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।'বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এখন বাঁশখালীর শুঁটকিপল্লিতে শুঁটকি শুকানোর কাজ চলছে। এই শুঁটকি বাঁশখালীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়। 'আমি জেলেদের ব্যাপারে সব সময় খবর রাখি। সরকারিভাবে শুঁটকি ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ এলে তাঁদের দেওয়া হবে।' | 6 |
ম্যাচজুড়ে দারুণ সব আক্রমণ আর প্রতি-আক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার শুরুর দিকের গোলেই কপাল পুড়ল ফ্রান্সের। অধরা জয় ধরা দিল না। ঘরের মাঠেই হারের মুখ দেখতে হলো কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের। সোমবার রাতে ন্যাশন্স লিগের 'এ' গ্রুপে ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় ক্রোয়েশিয়া। দলটির হয়ে একমাত্র গোলটি করেন লুকা মড্রিচ। ৩৯তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত ক্রোয়েশিয়া। লুকা মড্রিচের পাস থেকে বক্সে বুদিমিরকে খুঁজে নেন জুরানোভিচ। ওসাসুনা ফরোয়ার্ডের বুলেট গতির শট ঠেকিয়ে দেন ফ্রান্স ডিফেন্ডার কিমপেম্বে। বল দখলে এগিয়ে থাকা ফ্রান্স প্রথমার্ধে আর ফিরতে পারেনি সমতায়। বিরতির পর খেলতে নেমে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণজালে আটকা পড়তে হয়েছে বারবার। ৬১তম মিনিটে দারুণ এক পাসে এমবাপ্পেকে খুঁজে নেয় এনকুকু। ফরাসি এই ফরোয়ার্ডের নিচু শট পা দিয়ে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক। ৭০তম মিনিটে এমবাপ্পের সঙ্গে পাস দেয়া নেয়ায় বক্সে ঢুকে পড়েন বেনজেমা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৮৮তম মিনিটে বাঁ দিক দিয়ে ব্লাসিককে খুঁজে নেন স্ট্যানিসিক। কিন্তু তার ধীরগতির শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। পরবর্তীতে আর কোনো গোল না হলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
গ্রুপ 'এ'-র অপর ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক। ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রিয়া ও ২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ফ্রান্স। বিডি-প্রতিদিন/শফিক | 12 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন, সে মতেই বাংলাদেশ চলবে। আর দেশের এই অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও সকলকে সতর্ক থাকতে হবে।আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতা ১০ জানুয়ারি দেশে ফিরে (পাকিস্তানের কারাগার থেকে) এসে একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে চলবে সেই নীতিনির্ধারণী বক্তৃতা দিয়েছিলেন। যে আদর্শ নিয়ে বাংলাদেশ চলবে, সেই আদর্শ তিনি ব্যক্ত করেছিলেন। আর সেই আদর্শ নিয়েই আমাদের চলতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেশের এই অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয়।'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশের উন্নয়নের চাকাটা গতিশীল থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'খুনি-যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না। এই কথাটা তাদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তিনি বলেন, 'জনগণের অধিকার নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না।' শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে, তারা তাদের শাস্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। আর জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলেই আমরা আজ ১৩ বছর পূর্ণ করতে পেরেছি এবং পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। জনগণের ভোটে নির্বাচিত না হলে সেটা সম্ভব ছিল না। এটা হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতাকে শিকার করতে হবে।'দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। আরও বক্তব্য রাখেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, মহানগর আওয়ামী লীগ দক্ষিণ এবং উত্তরের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও শেখ বজলুর রহমান।দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি গণভবন থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।প্রসঙ্গত, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দী থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসেন। এর আগে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা করেন, যা ইপিআরের ওয়্যারলেস যোগে সারা দেশে প্রচার করা হয়। এরপরই পাকিস্তানি বাহিনী তাঁর বাসভবন ধানমন্ডি ৩২ আক্রমণ করে জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। | 6 |
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউসের নৈশভোজ বর্জনের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো । গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার সমর্থন জানিয়ে হোয়াইট হাউস থেকে একটি টুইটবার্তা প্রকাশের পরই এ আহ্বান জানান তারা।আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার 'আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন' নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মুসলিম সংগঠন হোয়াইট হাউসের ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছেন। পাশাপাশি 'প্যালেস্টাইনের সঙ্গে ঈদ' নামে একটি পাল্টা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা।একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবং দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস তাদের সাম্প্রতিক বক্তব্যে গাজায় ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব, রমজান মাসে আল-আকসায় মুসলিমদের নির্যাতন ও ফিলিস্তিনের সাম্প্রতিক হত্যাযজ্ঞকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সংহতির নিদর্শন স্বরূপ সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সকল মুসলিম নেতাদের হোয়াইট হাউসের ঈদ নৈশভোজ বর্জনের আহ্বান জানানো হচ্ছে।এর আগে দ্য কাউন্সিন অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের একটি সংগঠনও হোয়াইট হাউজের ঈদ উদযাপন বয়কটের আহ্বান জানায় ।গাজাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের দিকে ২ হাজারেরও বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাল্টা ইসরায়েলও একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলায় ৩৯ শিশুসহ অন্তত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। অপরদিকে হামাসের রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে তেল আবিব। | 3 |
নতুন করে বাংলাদেশসহ ১৫টি 'সোর্স কান্ট্রি' বা দেশ থেকে 'অদক্ষ' শ্রমিক নেয়ার নীতিমালা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন বিভাগের এ নীতিমালার আওতায় তিনটি সেক্টরে শ্রমিক নিয়োগ দেয়া হবে। তবে কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সেক্টরগুলোতে অধিক পরিশ্রম ও ঝুঁকিপূর্ণ বিধায় মালয়েশিয়ানরা এতে কাজ করে না। সেক্টরগুলো হচ্ছে পামতেল শিল্প, প্লানটেশন ও কনস্ট্রাকশন। তিন খাতে অদক্ষ কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের পর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কাজ করতে পারবেন। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক সেরি খায়রুল দাজামি দাউদ। বিবৃতিতে তিনি আরো বলেন, বিদেশী কর্মীদের এ দেশে স্থায়ী হতে দেয়া হবে না। তাদের ১০ বছর মেয়াদি ভিসা দেয়া হবে, যা প্রতিবছর রিনিউ করে নিতে হবে। কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মালয়েশিয়ায় থাকার কোনো সুযোগ নেই। ১০ বছর মেয়াদ শেষে তাদেরকে অবশ্যই নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তিতে যে দেশগুলোকে 'সোর্স কান্ট্রি' হিসেবে অভিহিত করে শ্রমিক নেয়ার ঘোষণা দেয়া হয়েছে ওই দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কাজাখস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও ভারত। অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল আরো জানান, ডিসেম্বর ২০২০ পর্যন্ত মালয়েশিয়ায় ১ দশমিক ৪ মিলিয়ন বা ১০ লাখ ৪০ হাজার শ্রমিক বৈধভাবে কাজ করেছে। অবৈধদের রিক্যালিব্রেশনের (পুনঃ বৈধকরণ) মাধ্যমে বৈধতার সুযোগ নিতে হবে অথবা নিজ দেশে ফেরত যেতে হবে। নিয়মিত অবৈধদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যারা মালয়েশিয়ায় বৈধ ওয়ার্কপারমিট নিয়ে কাজ করছেন তাদেরকেও হুঁশিয়ার করে খায়রুল বলেন, এ দেশের সংবিধান ও অভিবাসন আইন মেনেই কাজ করতে হবে। যদি এর লঙ্ঘন করা হয় তাহলে ভিসা বাতিলসহ কারাদণ্ড ও অর্থদণ্ড এমনকি নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। করোনার ছোবলে মালয়েশিয়ার অর্থনীতি বড়সর ধাক্কা খেয়েছে। পাশাপাশি এখন শ্রমিক সঙ্কট তীব্রতর হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা কমায় লকডাউন শিথিল করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে অর্থনীতি পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা করছে দেশটির সরকার। | 0 |
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরও দুইজন নারীর মৃত্যু হয়েছে। কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জের রুহুল আমীনের স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও কুমিল্লা মুরাদনগরের আবদুল মজিদের স্ত্রী নুর জাহান (৬০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৪ জন । বর্তমানে এখানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ভর্তি আছেন ১০৭ জন। এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪১ জন। জেলা সিভিল সার্জন অফিসের সূত্র অনুযায়ী, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫৩ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ১২৯ জন। | 6 |
ঢাকা: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। দেশের মাঠে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ আত্মবিশ্বাসী হলেও বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক মনে করেন, জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত কিছু করা সহজ নয়।বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ২০১৩ সালের মে মাসে। সাত বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মোট সাতটি সিরিজ খেলে পাঁচটাই হেরেছে বাংলাদেশ। ১১ বছর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ সিরিজ জিতেছিল বাংলাদেশ। পরিসংখ্যানই বলে দিচ্ছে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে নিজেদের মাঠে কতটা শক্তিশালী। আজ মিরপুরে সেই কথাই মনে করিয়ে দিলেন রাজ্জাক, 'জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ নয়।'জিম্বাবুয়ের সফরে আগে দলের চিন্তা বাড়িয়েছে ব্যাটসম্যানদের ছন্দ হারিয়ে ফেলাটা। লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন-কেউই ছন্দে নেই। ঢাকা প্রিমিয়ার লিগেও ছন্দে ফিরতে পারেননি তাঁরা। লিটন অবশ্য চোট কাটিয়ে এখনো ডিপিএল খেলতে পারেনি। নির্বাচক হিসেবে তাঁদের প্রতি রাজ্জাকের বার্তা, 'লিটন বলেন আর অন্য যার কথাই বলেন, তারা কিন্তু খারাপ খেললে নিজেরাই বোঝে। এখান থেকে বের হয়ে আসতে হলে তাদের কোচের কাছে যেতে হবে। যদি কোনো পরামর্শক থাকে তার সঙ্গে কথা বলবে। আমাদের বার্তা থাকে যে ভালো কর। ভালো করলেই আমাদের সুবিধা।' | 12 |
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন করে মৃতদের মধ্যে সিলেটের ৯ জন, একজন সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। এর মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ জনে।এ পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৬৫৪ জন। তাঁদের মধ্যে সিলেটের ২০ হাজার ৮০০ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জের ৪ হাজার ৩৪৭ জন, মৌলভীবাজারের ৫ হাজার ১০৭ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ হাজার ৭৮ জন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩৬ জনের মধ্যে সিলেটের ২৮৮ জন, সুনামগঞ্জের ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন ও মৌলভীবাজারের ২২৫ জন। একই সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫৪ জন।এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন রয়েছেন।উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৭০৮ জন। | 6 |
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় মোট এক লাখ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন কোটি ৫৭ লাখ সাত হাজার ৭২৭। দৈনিক সংক্রমণের হার ১৩.২৯ শতাংশ। সুস্থতার হারও কিছুটা কমে ৯৬.৬২ শতাংশে দাঁড়িয়েছে। সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন। ৭ জানুয়ারি শুক্রবার সাত মাস পর করোনায় দৈনিক এক লাখ আক্রান্ত হওয়ার গণ্ডি পেরিয়েছে ভারত। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লাখ আক্রান্ত হওয়ার গণ্ডি পার করেছিল ভারত। একই সঙ্গে দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রবিবার ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজারের মাত্রা ছুঁল। দেশটিতে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৩ জন। তবে তাদের মধ্যে এক হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট এক হাজার ২৬২ জন করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে রাজস্থান। রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯। তৃতীয় স্থানে দিল্লি। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩ জন। হঠাৎ করে দেশটিতে করোনার স্ফীতি বৃদ্ধির পিছনে ওমিক্রনকেই দায়ী করছেন বিশেষজ্ঞেরা। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/কালাম | 4 |
বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে কাঠামো। এর ওপর নারকেলগাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে ছাউনি। বেড়া দেওয়া হয়েছে কলাপাতা দিয়ে। বাঁশ ও পাতা দিয়ে তৈরি এ ঘরের ভেতরে ছয়টি টেবিলে বইয়ের পসরা সাজানো হয়েছে। আজ সোমবার সকাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের অর্জুনতলায় ব্যতিক্রমী এই বইয়ের স্টল দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমানের (২৬) চিকিৎসার খরচ জোগাতে ছোট পরিসরে এ বইমেলার আয়োজন করেছেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বই বিক্রির মাধ্যমে যে টাকা উঠবে, তা মজিবুরের পরিবারকে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁরা জানান, আজ বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলার অন্যতম আয়োজক আশরাফুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তাঁকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসাবাবদ আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন। মজিবুর রহমানের পরিবারের পক্ষে এই পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই মজিবুর রহমানকে বাঁচাতে সামর্থ্যবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আয়োজকেরা জানান, ক্যাম্পাস বন্ধ থাকায় তাঁরা অর্থ সংগ্রহ করতে পারেননি। এ জন্য সহপাঠী ও শিক্ষার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে। আশরাফুল ইসলাম বলেন, 'আমরা বাইমেলার স্লোগান দিয়েছি "আপনি বই কিনলে জীবন বাঁচবে মজিবুরের"। আমরা সবার কাছে অনুরোধ করছি, অন্তত একটি বই কিনে হলেও যেন মজিবুরের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ান।' | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর খোলা চিঠি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। চিঠিতে ঘ-ইউনিট বাতিলের সিদ্ধান্তকে 'অগণতান্ত্রিক' ও 'অযৌক্তিক' আখ্যা দিয়েছে তারা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই দাবিতে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে খোলা চিঠিটি পাঠ করেন ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সহ-সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক। এতে আরও বলা হয়, গত ৮ নভেম্বর ২০২০ তারিখে ডিন কমিটি তাদের এক সভার একদম শেষের দিকে নির্ধারিত এজেন্ডার বাইরে হঠাৎ করে 'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিলের বিষয়কে আলোচনায় নিয়ে আসে। সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন সেই আলোচনায় দ্বিমত প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ২৩ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির সভায় এজেন্ডার বাইরে আবারও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়। চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট একাডেমিক কমিটিসমূহের। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে 'ঘ' ইউনিট বাতিল করা হবে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ অধ্যাদেশ পরিপন্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 1 |
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তানিয়া রব বলেছেন, ব্রিটিশ-পাকিস্তানিদের রেখে যাওয়া ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা বহাল রেখেই গত ৪৮ বছরধরেদেশ পরিচালিত হচ্ছে। ফলে দেশে শোষণ, বঞ্চনা, আয় ও উন্নয়ন বৈষম্য প্রকট হচ্ছে। দলীয় শাসন, ব্যক্তিশাসন ও এককেন্দ্রিক শাসনব্যবস্থা দিয়ে ১৮ কোটি মানুষের দেশ পরিচালনা আর সম্ভব নয়। পরাধীন আমলের মতো গ্রামবাংলার মানুষের শ্রম-ঘামের মূল্যে রাজধানী বা শহরের উন্নয়নের নিষ্ঠুর প্রহসন আর চলতে পারে না। শুক্রবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ময়মনসিংহ জেলা ও মহানগর জেএসডির যৌথ প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬৮ হাজার গ্রামের মানুষকে তার প্রাপ্য অধিকার দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিত করতে হবে। প্রাদেশিক ও ফেডারেল পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন এবং সর্বস্তরের সমাজশক্তির অংশীদারিত্বভিত্তিক দ্বি-কক্ষ পার্লামেন্ট গঠনসহ জেএসডির ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। অ্যাডভোকেট মিয়া হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেএসডির স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবদুর রহমান, জামালপুর জেলা সভাপতি অধ্যাপক আমির উদ্দিন, নাগরিক ঐক্যের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, আবুল কালাম মণ্ডল, আলমগীর আখন্দ, অধ্যাপক আবুল কাশেম, সাইফুল ইসলাম ফকির ও হাসিনা রওনক। সভায় অ্যাডভোকেট মিয়া হোসেনকে আহ্বায়ক ও আবুল কালাম মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের ময়মনসিংহ জেলা কমিটি এবং সাইফুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মজিবর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। | 9 |
তিনদিনের মাথায় দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়া সরকারের ক্ষমতাধর এই নেতা বলেছেন, 'উত্তর কোরিয়া এক হামলায় দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে।' এজেন্সি ফ্রান্স প্রেসের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুক ওক গত সপ্তাহে উত্তর কোরিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার জবাবে দ্বিতীয়বারের মতো হুমকি দিয়েছেন কিমের বোন কিম ইয়ো জং। গত শুক্রবার সুক ওক বলেছিলেন, উত্তর কোরিয়ার যে কোনো জায়গায় নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আছে। তার এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়েছে উত্তর কোরিয়া। কিমের বোন কিম ইয়ো জং বলেন, 'আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষমতার কাছে ধারেও দক্ষিণ কোরিয়ার বাহিনীআছে বলে আমরা মনে করি না। এক হামলায় আমরা তাদের সশস্ত্র বাহিনীকে আমরামুছে ফেলতে পারি। তারা আমাদের সঙ্গে সংঘাতে জড়ালে আমাদের পারমাণবিক যুদ্ধ বাহিনী তাদের অপরিহার্য দায়িত্ব পালন করবে।' বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজকে নেওয়া হয়েছে। কার্যকরী পরিষদের নির্বাচিত আরেক সদস্য রোজিনার স্থলাভিষিক্ত হলেন রিয়াজ। আজ শনিবার বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রোজিনা। আজ কার্যকরী পরিষদের মিটিংয়ে রোজিনার পদত্যাগপত্রটি গৃহীত হয়। পাশাপাশি ওই পদে রিয়াজকে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, 'আজকের মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১১ জন উপস্থিত ছিলাম আমরা।সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।' তবে ওই মিটিংয়ে রিয়াজ উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে সাইমন বলেন, 'রিয়াজ ভাইয়ের সম্মতিক্রমেই তাঁকে কমিটিতে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি কমিটিতে থাকার সম্মতির কথা জানিয়েছিলেন।' কিন্তু শোনা গিয়েছিল, রোজিনা সমিতিতে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক দিনের মাথায় আবার তুলে নেবেন। সেই সময় এমন খবর গণমাধ্যমেও এসেছিল। এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, 'কই না তো, তিনি পদত্যাগপত্রটি তুলে নেননি। আমি নিজ থেকেই গত বৃহস্পতিবার রোজিনা আপাকে ফোন করেছিলাম। তিনি ঠিকমতো সমিতিতে সময় দিতে পারবেন না। এ কারণে পদে থাকতে চাননি।'এদিকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করার বিষয়টি লোকমুখে শুনেছেন বলে জানান রিয়াজ। তিনি বলেন, 'আমি শুনেছি, রোজিনা আপার পদত্যাগের কারণে কার্যকরী পরিষদের একটি সদস্যপদ শূন্য হয়েছিল। ওই পদে আমাকে নেওয়া হয়েছে। যাঁরা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। তবে লিখিত চিঠি এখনো পাইনি আমি। পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো যাবে।' এই নায়ক বলেন, 'দেখুন, কমিটিতে না থাকলেও শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে চলচ্চিত্রের উন্নয়নে বিগত দিনেও কাজ করেছি, এখনো করতে চাই। তবে কমিটিতে থেকে আরও ভালোভাবে কাজ করা যায়।' এফডিসিতে সমিতির কার্যালয়ে মিটিং শুরু হয় বিকেল চারটায়, চলে প্রায় ছয়টা পর্যন্ত। এদিনের মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, অমিত হাসান, নিপুণ, শাহনূর, আরমান, কেয়া, ইমন প্রমুখ। | 2 |
প্রতিদিনের দূষণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া রোদের তাপ, মানসিক চাপ ও বয়স বাড়ার কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ত্বকের সমস্যা দূর করতে, ত্বক সুন্দর ও তারুণ্যদীপ্ত রাখতে নিয়মিত ফেসিয়াল করা খুব জরুরি।রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানিয়েছেন, ত্বক ভালো রাখতে পারলারে গিয়ে নিয়মিত ফেসিয়াল করা উচিত। কারণ ত্বক ভালো রাখতে মরা কোষ দূর করা ও লোমকূপ পরিষ্কার রাখতে হবে। বাড়িতে আমরা যেভাবে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করি, সেভাবে ত্বক গভীর থেকে পরিষ্কার হয় না।ত্বক ডিপ ক্লিন না হলে বা গভীরভাবে পরিষ্কার না করলে তাতে ছোপ ছোপ দাগ পড়ে যায়। পাশাপাশি নতুন কোষ জন্মাতে পারে না। লোমকূপ পরিষ্কার না থাকলে হতে পারে ব্রণ। তাই ত্বক গভীরভাবে পরিষ্কার রাখতে নিয়মিত ফেসিয়াল করা প্রয়োজন। প্রতি মাসে যদিদুই বার অর্থাৎ ১৫ দিন অন্তর ফেসিয়াল করা যায়, তাহলে ত্বক অনেক বেশি ভালো থাকবে। ১৮ বছরের পর থেকে যে কেউ ফেসিয়াল করতে পারেন।নিয়মিত ফেসিয়ালে যে উপকার পাওয়া যায়নিয়মিত ফেসিয়াল করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বলিরেখা দূরে থাকে।মরা কোষ দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।ফেসিয়াল করলে কোলাজেন উৎপন্ন হয়, ত্বক টানটান থাকে ও ত্বক তারুণ্য ফিরে পায়। একই সঙ্গে ত্বক কমনীয়তা ফিরে পায়।ত্বকের তারুণ্য ভাব ধরে রাখতে ফেসিয়াল করার পাশাপাশি ঘন ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি খেতে হবে ভিটামিন ও খনিজ-জাতীয় খাবার। ত্বকের সুস্থতায় পর্যাপ্ত পরিমাণে পানি পানের বিকল্প নেই।ত্বকের যত্ন সম্পর্কিত আরও পড়ুন:ত্বকের তেল দূর করুনচানঘরে গান ভালো হোক স্নানআলু-মধুতে ত্বকের যত্নঘাড় ও গলার দাগ তুলতেটানটান ত্বকের ৫ প্যাকদুধে আলতা গায়ের বরণপ্রাকৃতিক উপাদানে সুন্দর ত্বক | 6 |
গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল আর কোল্ডপ্লের কনসার্টটি বলিউড তারকাদের পারফর্ম করার পাশাপাশি বেশ একটা আনন্দেরও সুযোগ করে দিয়েছিল। এমনকি সেই আনন্দের রেশ চলে শাহরুখ খানের বাড়ি পর্যন্ত। তারকারা সেখানে গিয়ে মাতেন রাতভর পার্টিতে। আর এই পার্টি হঠাৎ করেই এক বিশেষ কিছু হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ের হিসেবের কারণে। বলিউড তারকাদের বাড়িতে পার্টি তো হরদমই লেগে থাকে। তাহলে এই পার্টি বিশেষ হয়ে ওঠার কারণ হল এই পার্টিতে এসেছেন বলিউডের অনেক তারকাই, যাদের নিয়ে পারস্পরিক মনোমালিন্যর খবর রয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। তবে এই পার্টির বদৌলতে বোঝা গেছে, এসব স্রেফ মিডিয়ার গুজব ছাড়া আর কিছু নয়। এই পার্টিতে আরো এসেছিলেন দীপিকা পাড়ুকোন, ফারহান আখতার, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা, শ্রদ্ধা কাপুর, ইমতিয়াজ আলী, রিতেশ সিধবানি, বিধু বিনোদ চোপড়া, শ্রিয়া সরণ, দিয়া মির্জার মতো তারকারা। বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬ | 2 |
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।জানা যায়, সর্বসম্মতি ক্রমে ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পরিষদে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার বাজেট পাশ হয়। বাজেট আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও হাজী জয়নাল আবেদীন পাকা ধান তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ অনুদানের জন্য প্রস্তাব রাখেন। এখনো উপজেলার জরাজীর্ণ ইউনিয়ন পরিষদগুলো সংস্কারের দাবি জানান। তাঁরা নিজ নিজ এলাকার দুর্ভোগ ও সমস্যা উত্থাপন করেন।সভায় মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন বলেন, নেত্রকোনার প্রত্যেক উপজেলায় একটি করে টার্মিনাল রয়েছে। কিন্তু কলমাকান্দায় কোনো নির্দিষ্ট মোটরযান টার্মিনাল নেই। আমি উপজেলা প্রশাসন, উপজেলা নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি টার্মিনাল স্থাপনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মহিলা যাত্রীদের জন্য কিছু শৌচাগার নির্মাণের দাবিও জানাচ্ছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উপজেলা পরিষদের বাজেট চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে।উপজেলা পরিষদের আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ এম ওয়াজেদ তালুকদার, উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় জনগণরা। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.