text
stringlengths
1
58.1k
label
int64
0
12
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে (গিকা) জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ূয়া সমকালকে বলেন, ফটিকছড়ি থানায় দায়ের করা ওই মামলায় আসামি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে ১ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। গত ২২ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় গিয়াস কাদের চৌধুরীকে। গত ৩০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস কাদের তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। কেউ আপনাকে রক্ষা করতে পারবেন না। এ ঘটনার পর আদালতে আরও চারটি মামলা দায়ের হয়।
6
মাইক্রোবাসের গতিরোধ করে প্রবাসীর স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটের অভিযোগে বরগুনায় ছাত্রলীগ নেতা ও তার বাবা কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টার দিকে বরগুনা মুখ্য বিচারিক হাকিম মাহবুবুর রহমানের আদালতের হাজির করলে আদালত উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা আদালতের কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন।বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাসান জানান, বুধবার রাত ২টার দিকে বরগুনা সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে বেতাগী উপজেলার মন্নানেরহাট এলাকা থেকে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান দুরন্ত ও তাঁর বাবা জাহাঙ্গীর ঘরামিকে গ্রেপ্তার করে। মেহেদী সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।মামলার নথি থেকে জানা গেছে, গত মাসের ১৯ মার্চ রাতে স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে ফেরার সময় এক ব্যবসায়ীর প্রাইভেটকারে লুট চালায় সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দুরন্ত ও তাঁর সহযোগীরা। এ সময় তিনজনকে কুপিয়ে জখম করে এবং তাঁদের সঙ্গে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, গত মাসের ২১ মার্চ ছাত্রলীগ নেতা মেহেদী, তাঁর বাবা জাহাঙ্গীর ঘরামিসহ আটজনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ীর ভাই আসাদুল ইসলাম। এরপর থেকে মেহেদী ও তাঁর বাবা পলাতক ছিলেন।
6
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজ করছেন। রাজনীতিকে কলুষমুক্ত করতে খালেদা জিয়াসহ যারা এমন কাজ করছেন, তাদের দৃশ্যপট থেকে বিদায় দিতে হবে। এ জন্য আগামী কাউন্সিলে খালেদা জিয়াকে সরিয়ে বিএনপি নেতাকর্মীদের নতুন নেতৃত্ব বেছে নিতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা আয়োজিত 'বিশ্বে রোল মডেল বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন। 'কাউন্সিলের মাধ্যমে বিএনপি সংকট কাটিয়ে উঠবে'- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপি নেতৃত্বের পরিবর্তন না করলে তাদের সংকট কাটবে না। হাছান মাহমুদ বলেন, যারা প্রত্যাখ্যানের রাজনীতিতে বিশ্বাস করে এবং যাদের হাতে পোড়া মানুষের গন্ধ আর রক্ত আছে, তাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে। তাহলেই বিএনপির সংকট কাটবে। সংগঠনের সভাপতি শেখ ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নির্মল রঞ্জন গুহ, মনোরঞ্জন ঘোষাল, আতিকুর রহমান খোকন, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
9
বর্তমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতির পরে যে পুনরুদ্ধার কার্যক্রম নেওয়া হবে, তা চলমান ডিজিটালাইজেশন এবং কাজের যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করবে। এই যান্ত্রিকীকরণ প্রবাহের ধারায় দুই দশক ধরে অধিক দক্ষতার কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমেছে মধ্যম দক্ষতার কর্মসংস্থান, যা গড় আয়ে স্থবিরতা ও বর্ধমান আয়ে বৈষম্য বাড়াতে অবদান রেখেছে। চাহিদার পরিবর্তন, যার অনেকটাই করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য বদলেছে। এটি পরবর্তীকালে মোট দেশজ উৎপাদনেও (জিডিপি) পরিবর্তন ঘটাবে। অর্থনীতিতে সেবা খাতের অংশ বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে আতিথেয়তা, ভ্রমণ, শিক্ষা, স্বাস্থ্য ও সরকারের ক্ষেত্রে ব্যক্তিগত সেবার অংশ কমে যাবে। কারণ, এই সেবাগুলো সংগঠিত ও বিতরণ করার পদ্ধতি ডিজিটালাইজেশনের কারণে পরিবর্তিত হবে। বিশেষ করে ছোট ছোট প্রতিষ্ঠান অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় গেলেও সেই সব জায়গায় ছাঁটাই হওয়া কম বেতনের ও কম দক্ষতার ব্যক্তিরা আর তাদের কাজ ফিরে পাবে না। যাহোক, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসেবা, রসদ সরবরাহ, গণপরিবহন, খাদ্যের মতো প্রয়োজনীয় সেবা সরবরাহকারী শ্রমিকদের চাহিদা বাড়বে। নতুন কাজের সৃষ্টি হবে এবং ঐতিহ্যগতভাবে এই স্বল্প মজুরির কাজগুলো বেতন ও সুযোগ বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করতে পারবে। এই মন্দার কারণে মানহীন অনিশ্চিত কর্মসংস্থানগুলো যেমন খণ্ডকালীন শ্রমিক, ঠিকা শ্রমিক, একাধিক নিয়োগকর্তার শ্রমিক-এগুলো নতুন একটি পোর্টেবল সুবিধাজনক ব্যবস্থার দিকে পরিচালিত হবে। নতুন স্বল্পমূল্যের ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচির জন্য নতুন চাকরিতে প্রয়োজনীয় দক্ষতা দেখাতে হবে। বর্তমানে দূর থেকে কাজ করার ক্ষমতার ওপর হঠাৎ এই নির্ভরতা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ওয়াই-ফাই, ব্রডব্যান্ড এবং অন্যান্য অবকাঠামো একটি তাৎপর্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক জিডিটালাইজড অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় হবে। লরা ডি আন্দেরা টাইসন: অধ্যাপক, হাস স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া; যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের সাবেক চেয়ার।
0
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো 'নো ফিল্টার নেহা'তে অংশ নিয়েছিলেন রণবীর সিং। সেখানে কথিত প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে নিয়েও কথা বলেছেন তিনি। শো'র এক পর্যায়ে রণবীর সিং বলেন, আমার মনে হয় দীপিকাই সেরা চুমুতে। আপনি কি 'আগ লাগা দে রে, মুঝে রাং লাগা দে রে (গোলিওঁ কি রাসলীলা : রাম লীলা) গানটা দেখেছেন? বিডি প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/ফারজানা
2
রূপকথার সেই গল্প মনে পড়ছে, দুষ্টু পরীর অভিশাপের জন্য ঝুমপুরীর রাজকন্যা ঘুমিয়েছিল বছরের পর বছর। পদ্ম বনে হিরা বসানো সোনার খাটে ১০০ বছর ঘুমিয়েছিল সে। মাথার কাছে সোনার কাঠি ও পায়ের কাছে থাকে থাকতো রূপার কাঠি। হঠাৎ এক রাজপুত্র এসে সেই কাঠি দিয়ে জাগিয়ে তুলেছিল ঘুমন্তপুরীর কন্যাকে। সেই ঘটনাকে সত্যিতে রূপ দিলেন ব্রিটিশ তরুণী বেথ। লন্ডনের মানুষ জানে নিলো সত্যিকারের এই স্লিপিং বিউটির গল্প। ২০১১ সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের স্টকপোর্ট শহরে একটা বাড়িতে একটি জন্মদিনের আয়োজনে ব্যস্ত সবাই। বাড়ির মেয়ে বেথ গুডিয়ার ১৭ তম জন্মদিন উপলক্ষে নিজের মনের মতো করে সাজিয়ে তুলছে বেথের মা। তবে কেক কাটার আগেই ক্লান্ত লাগতে শুরু করে বেথের নিজেকে। একটু বিশ্রাম নেবার জন্য সে শরীরটাকে সোফায় এলিয়ে দিতেই আর ঘুম ভাঙলো না তার। এভাবেই ৫ বছর নাকি সে ঘুমিয়েছে। বেথের পরিবার পাগলের মতো চিকিৎসা করাতে থাকে। মেয়েটির অসুখের সঙ্গে এই রোগের মিল থাকলেও শুরুর দিকে মূলত ক্লেন লেভিন সিনড্রোম ছিল তার। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের এই রোগ হতে পারে। রোগীর ঘুমের প্রকোপ এতটাই বেড়ে যায় যে দিনের অধিকাংশ সময়টাই ঘুমিয়ে থাকে। অনেক সময় একটানা বেশ কয়েকদিনও কেটে যায় ঘুমিয়ে। প্রথম দফায় টানা প্রায় ছ'মাস গড়ে বাইশ ঘণ্টা ঘুমাতো বেথ। জন্মদিনের পর থেকে পাঁচ বছর ৮৫% সময়ই ঘুমিয়ে ছিল মেয়েটি। প্রায় এক দশক অতিক্রান্ত হওয়ার পরও সুস্থ নয় সে।
5
চোরের মন পুলিশ পুলিশ তাই বাড়ির মূল দরজায় সব সময় তালা লাগানো থাকতো। বাইরের কাউকে বাড়িতে ঢুকতেও দেয়া হতো না। পাছে কেউ চিনে ফেলে এমন আতঙ্ক গ্রাস করে রাখতো রাতদিন। এভাবেই ২৩ বছর কলকাতায় আত্মগোপনে ছিলেন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ। বিবাহিত আর তিন সন্তানের বাবা পরিচয় গোপন করে মাজেদ বিয়েও করেছিলেন কর্ম বয়সী এক নারীকে। মাজেদের স্ত্রী সেলিনা বেগম পুলিশকে বলেন, 'ব্যাগের মতো তার অন্যান্য ব্যক্তিগত জিনিসে কাউকে হাত দিতে দিত না মাজেদ। মহল্লায় খুব একটা মেলামেশা করতো না মাজেদ। কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনের বাসিন্দারা মাজেদকে শিক্ষক তথা মাস্টারমশাই হিসেবেই জানতেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস করেছেন। টিউশন পড়িয়ে সংসার চালাতেন। প্রথমে তালতলায় ভাড়া বাড়িতে একাই থাকতেন, পরে চলে এসেছেন পার্ক স্ট্রিটে। এটাই ছিল সাদামাটা ধারণা। কেউ স্বপ্নেও ধারণা করতে পারেননি শান্ত মুখচোরা স্বভাবের এই মাস্টার মশাইই ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি। গত ৭ এপ্রিল ঢাকার মিরপুরে গ্রেপ্তার করার পর সংবাদমাধ্যমে মাজেদের ছবি দেখে বেডফোর্ড লেনের বাসিন্দাদের চোখ চড়কগাছ। তারা মাজেদকে চিনতেন 'আলী আহমেদ ওরফে ইংরেজির মাস্টারমশাই' হিসেবে। আর তিনিই কিনা বঙ্গবন্ধুর খুনি! গত ১১ এপ্রিল রাত ১২টা ১ মিনেটে খুনি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর হতবাক পার্ক স্ট্রিটের বাসিন্দারা। যারা তাকে কখনো উচ্চৈঃস্বরে কথাও বলতে শোনেননি, হিংসা-বিবাদ তো দূরের কথা লোকটা পাঁচ ওয়াক্ত নামাজও পড়তেন নিয়ম করে। সেই কিনা একজন ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত খুনি। কলকাতার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাজেদ গত ২২ ফেব্রুয়ারি কলকাতার পিজি হাসপাতাল থেকে রিপোর্ট আনতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। কলকাতায় মাজেদের স্ত্রী পার্ক স্ট্রিট থানায় ডায়েরি করেন। এরপর পিজি হাসপাতালের সিসিটিভি ফুটেজ ঘেঁটেও মাজেদের খোঁজ পায়নি পুলিশ। তবে মাজেদের ভাড়া বাড়ি থেকে একটি ব্যাগ পায়। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে সিম কার্ড, ভোটার আইডি কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং এক নারীসহ তিন শিশুর ছবি পায়। মাজেদ ২০১১ সালে তার থেকে ৩২ বছরের ছোট সেলিনা বেগমকে বিয়ে করেন। তাদের ছয় বছরের এক মেয়েও আছে। কিছুদিন ধরেই মাজেদের শরীরটা ভালো যাচ্ছিল না। গত জানুয়ারি মাসে কলকাতায় পিজি হাসপাতালে তিনি পরীক্ষা-নিরীক্ষাও করান। সেই পরীক্ষার রিপোর্ট আনতে গিয়ে লাপাত্তা হয়ে যান মাজেদ। ভয়ংকর ঘাতক মাজেদ ভারতে লুকিয়ে থাকতে পারেন এমন দাবি বাংলাদেশ বিভিন্ন সময় ভারতের কাছে তুলেছে। ভারত এ বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল। গত ৭ এপ্রিল ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর প্রশ্ন উঠেছিল, পলাতক ঘাতক আব্দুল মাজেদ হঠাৎ কীভাবে দেশে এলো? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, হয়তো করোনার ভয়ে চলে এসেছেন।
6
বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। করণ জোহরের হাত ধরে ২০১২ সালে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' দিয়ে অভিষেক এই অভিনেত্রীর। তখন বয়স ছিল ২১ বছর। ক্যারিয়ারের ৮ বছরের মাথায় বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাধিকবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। ঝুলিতে আছে জাতীয় পুরস্কারও। বলিউডের এই সময়ে নায়িকাদের মধ্যে তিনি একটু বেশিই এগিয়ে। সঞ্জয়লীলা বানশালী থেকে করণ জোহর-সবারই পছন্দের নাম আলিয়া। এই বছর তাঁর মুক্তিপ্রতীক্ষিত ছবির বাজেট হাজার কোটি ছাড়িয়েছে। প্রতিটি ছবিতে তিনি থাকছেন মূখ্য চরিত্রে। হাতে রয়েছে এস এস রাজামৌলির 'আরআরআর', অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র', করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেমকাহানি', সঞ্জয়লীলা বানশালীর 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', জয়া আখতারের 'জি লে জারা', নিজের প্রযোজনায় জসমিত কে রিনের পরিচালনায় 'ডার্লিংস' ও করণ অর্জুনের 'তাখত'। সবই বড় বাজেটের ছবি। যেমন প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের ছবি 'আরআরআর', ৩০০ কোটির 'ব্রহ্মাস্ত্র'। বাকি ছবিগুলোরও প্রতিটিই প্রায় শতকোটি রুপি বাজেটের।এক সাক্ষাৎকারে আলিয়ার বাবা পরিচালক-প্রযোজক মহেশ ভাট বলিউডে মেয়ের সাফল্য সম্পর্কে বলেন, 'আলিয়া সেই ছোট্ট মেয়েটা, যে ৫০০ টাকার জন্য বাবার পায়ে ক্রিম মাখত। পরিচালক হিসেবে গত ৫০ বছরে আমি যা আয় করেছি, মাত্র কয়েক বছরে আলিয়া তার থেকে বেশি আয় করেছে।'২০১২ সালে করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন আলিয়া। এরপর 'হাইওয়ে', 'টু স্টেটস', 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ও 'রাজি'র মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন।২০১৯ সালে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে সর্বোচ্চ উপার্জনকারী তারকা হিসেবে ফোর্বসের শীর্ষ ১০০ তারকার তালিকায় জায়গা করে নেন আলিয়া। ২০২১ সালে বলিউডের কাঙ্ক্ষিত নায়িকাদের মধ্যে ছিলেন দ্বিতীয়।
6
স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন। ক্যারিবিয়ানে স্পিনারদের সঙ্গে থাকছেন না কোনো আপৎকালীন কোচও। তবে সফরে যাওয়ার আগে দেশে স্পিনারদের সময় দিয়েছেন স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের পেস বন্ধুত্বপূর্ণ উইকেটে কীভাবে বোলিং করতে হবে সে উপায় বাতলে দিয়েছেন তিনি।আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে কথা বলেন সোহেল। তিনি বলেন, 'ওখানকার (ওয়েস্ট ইন্ডিজ) উইকেট একটু পেসারদের দিকে হাত বাড়িয়ে দেয়। বাউন্সটা বেশি থাকে। আমাদের উইকেট দেখা যায় একটু নিচু বাউন্স থাকে। উইকেট স্কিডি থাকে। আমাদের পিচে বল করলে সেটা স্কিড করে। আর ওখানে ওই লেংথে বল করলে সেটা সহজেই ব্যাকফুটে খেলা যায়। ওখানে তাই লেংথ সামনে করতে হয় এবং বলে স্পিনও থাকা লাগে।'বাংলাদেশের বেশির ভাগ সাফল্যে স্পিনারদের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এবারও ভালো কিছু করতে হলে স্পিনারদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন সোহেল। এই স্থানীয় স্পিন কোচ বলেন, 'দেশে কিংবা দেশের বাইরে আমরা যদি ইতিহাস দেখি সব সময় কিন্তু স্পিনাররা বাংলাদেশের জেতা-হারার একটা প্রবাহ হিসেবে কাজ করে। ওখানেও এটাই হবে।'মেহেদি হাসান মিরাজ-তাইজুলরা ইসলামেরা ভালো কিছু করবেন বলেই বিশ্বাস সোহেলের। ২০১৮ সালে বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে আপৎকালীন কোচ হিসেবে গিয়েছিলেন সোহেল। নিজের সে অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'অবশ্যই আমি বলব যে, আমাদের ভালো সুযোগ আছে। আমরা সর্বশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করি সেটা ২০১৮ সালে। এখন ২০২২। এই ছেলে গুলোই সেখানে গিয়েছিল দলের সঙ্গে। তখন মিরাজ, তাইজুল, সাকিব ছিল। চার বছরের বেশি হয়ে গেছে। এই সময়ের ভেতর তারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলেছে। এই অভিজ্ঞতার তো একটা মূল্য অবশ্যই আছে। আমি আশাবাদী যে তারা ওখানে ভালো করবে।'কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নাঈম হাসানের চোটে স্পিনার সংকটে পড়ে বাংলাদেশ। উপায় না পেয়ে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলানো হয়। সবদিক থেকে তখন প্রশ্ন উঠে, ভালো মানের অফ স্পিনার কি পাইপলাইনেও আছে? যেটা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও কথা বলতে হয়েছিল। সোহেল অবশ্য বলছেন, 'আমি বলব না অফ স্পিনার নাই। আমাদের আছে। তবে এদের পরিচর্যা করতে হবে। তাদের আন্তর্জাতিক মানের কিছু ম্যাচ খেলাতে হবে। অনুশীলনটা ওখানে লাগবে। আমি যদি ও রকম পরিবেশ তৈরি করতে না পারি বা ভালো ম্যাচ না দিতে পারি, তাহলে তৈরি হওয়া আসলেই কঠিন।'
12
খাওয়ার পর অনেকে এক চিমটি মৌরি চিবিয়ে থাকেন। অনেকের মতে, এতে মুখটা একটু স্বস্তি পায়। এই মৌরির যে গুণ মেলা, তা কিন্তু অনেকেরই জানা নেই। তামা, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাংগানিজ, ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম আর ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান আছে মৌরিতে। এর এই গুণাগুণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। ১. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফুড সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মৌরি চিবোলে লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়, যা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া এতে পটাশিয়াম থাকায় কোষ ও রক্তরসের জন্য দরকারি উপকরণ হিসেবে ভূমিকা রাখে। হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখতেও মৌরি কার্যকর ভূমিকা রাখে। ২. প্রস্রাবের সমস্যা দূর করেমৌরির চা তৈরি করে পান করা যায়। মৌরির চা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রস্রাবের সমস্যা দূর হয়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এটি শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করতেও উপকারী। ৩. কোষ্ঠকাঠিন্য দূর করেমৌরির চা হজম প্রক্রিয়ার জন্য দারুণ ওষুধ। পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরির তেলের বিশেষ উপকারী গুণ আছে। গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে এই মৌরি কার্যকর ভূমিকা রাখে। ৪. হাঁপানি প্রতিরোধ করতে পারে মৌরিমৌরিতে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে, তা সাইনাসের সমস্যা দূর করতে পারে। ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর হয় মৌরির চা খেলে। হাঁপানির সমস্যা সমাধানেও মৌরি থেকে উপকার পাওয়া যাবে। ৫. রক্ত পরিশুদ্ধ করেমৌরিতে যে তেল ও তন্তু থাকে, তা রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পারে। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে। ৬. চোখের জ্যোতি বাড়েমৌরিতে আছে ভিটামিন এ, যা চোখের জন্য দরকারি। চোখের সমস্যা গ্লুকোমা দূর করতে মৌরির চা কার্যকর। ৭. শরীরকে ঠান্ডা করেঅতিরিক্ত গরম বা গরম আবহাওয়ায় মৌরি খেলে শরীরে প্রশান্তি আসে। মৌরিতে শরীর ঠান্ডা করার বিশেষ উপাদান রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রেও মৌরির নানা গুণের কথা বলা হয়েছে। স্নায়ু ও মনকে শান্ত করতে মৌরির তেল মালিশ করা যায়। ৮. ত্বক সুন্দর করে ব্রণ দূর করার ক্ষমতা আছে মৌরির। নিয়মিত মৌরি খেলে শরীরে জিঙ্ক, ক্যালসিয়াম ও সেলেনিয়ামের মতো উপাদান যুক্ত হয়। এটি হরমোন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। ত্বককে ঠান্ডা করে তাতে ঔজ্জ্বল্য বাড়ায়। ৯. ক্যানসার দূর করে মৌরির আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এটি ক্যানসার প্রতিরোধে কাজ করে। ত্বক, স্তন ও পেটের ক্যানসার তৈরিতে যেসব উপাদান কাজ করে, তা ঠেকাতে পারে মৌরির প্রভাব। আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে 'মঙ্গলকর' উপাদান হিসেবে বর্ণনা করা হয়। বিভিন্ন খাবারে তাই মৌরি মসলা হিসেবে ব্যবহার করা হয়।
4
শাকবেড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী ও হরিহারপুর গ্রাম আবারও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে দুই গ্রামের অন্তত ২০০ পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারের গাফিলতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক উচ্চতার চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হতে থাকে। নদীতে প্রবল স্রোত ও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় গত শনিবার রাতে হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ পুনরায় ভেঙে যায়।জানা গেছে, চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়ি বাঁধের একই জায়গা ভেঙে যায়। ওই সময় স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া পয়েন্টটি মেরামত করা হয়। পরে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত ওই স্থানটি পুনরায় নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ দিয়েছিল। কিন্তু ঠিকাদার যথাসময়ে সঠিকভাবে বাঁধ নির্মাণ না করায় আবার তা আবার ভেঙে যায়।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশ থেকে ৪১০ মিটার পর্যন্ত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য মেসার্স জিয়াউল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। নির্মাণকাজের ব্যয় ধরা হয় প্রায় ৫০ লাখ টাকা।গাতিরঘেরী গ্রামের গণেশ গাইন বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রায় পাঁচ মাস পানিবন্দী ছিলাম। মাসখানেক আগে বাঁধ পুনর্নির্মাণ হওয়ায় মনে করেছিলাম বিধাতা হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কিন্তু ঠিকাদারের গাফিলতিতে আবারও বাঁধ ভেঙে আমরা পানিবন্দী হয়ে পড়েছি। জানি না এ দশা থেকে আবার কবে মুক্ত হব।'হরিহারপুর গ্রামের সিতা মণ্ডল বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াসে ঘরবাড়ি ভেসে গেয়েছিল। ছয় মাস ধরে পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে বাস করেছি। বাঁধ হওয়ায় নতুন করে ঘর তৈরির স্বপ্ন দেখছিলাম। কিন্তু সেটা দুঃস্বপ্নই থেকে গেল। আবারও পানিবন্দী হয়ে পড়েছি।'উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে কালাম নামের এক শ্রমিক সাব কন্টাক্টে কিনে নিয়েছিলেন। টিউবে বালি ভরে রিং বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু অসাবধানতাবশত টিউবের তল দিয়ে পানি ঢুকে বেড়িবাঁধটি আবারও ভেঙে গেছে।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) উপসহকারী প্রকৌশল মশিউল আবেদিন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক উচ্চতার চেয়ে ৪ থেকে ৫ ফুট উঁচু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশের বেড়িবাঁধের একটা অংশ ভেঙে গেছে। এর আগেও ওই স্থানটি ভেঙে গিয়েছিল। পুনর্নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া আছে। দ্রুত সময়ের মধ্যে এলাকার মানুষকে পানিবন্দী অবস্থা থেকে মুক্ত করা যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে গাতিরঘেরী ও হরিহারপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষের জন্য খাদ্যসহায়তা ও কম্বল দেওয়া হয়েছে।
6
কুষ্টিয়ার খোকসায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ বরাবর খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারের সুপারিশ করা হয়। গত শনিবার রাতে এ খবর জানাজানি হয়।বহিষ্কারের সুপারিশ তালিকায় আছেন খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বিশ্বাস, খোকসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সুপারিশপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল, জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম, জয়ন্তী হাজরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবদুস শকীব খান, বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম, গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুস সালেহীন। এ ছাড়া জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষ ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নের প্রস্তাবকারী হওয়ায় দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।বাবুল আক্তার বলেন, স্থায়ী বহিষ্কারের সুপারিশকারীদের মধ্যে কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আবার কেউ তাঁদের মদদ দিচ্ছেন।
6
ঢাকা: শিলিগুড়ির হোটেল সেন্ট্রাল প্লাজায় পৌঁছলাম সন্ধ্যার পরে। আমাদের শুধু একটা রাত এখানে থাকতে হবে। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখব, একটাই চাওয়া। যদিও জানি না ভাগ্যে কী আছে? আবহাওয়া ঠিক থাকার পরেও শেষ মুহূর্তে নড়েচড়ে যায়। আর ভগ্নহৃদয়েই অনেককে ফিরে আসতে হয় সেখান থেকে। রাতটা শিলিগুড়িতে থেকে, পরদিন সকালেই বেরিয়ে পড়লাম।টাইগার হিল থেকে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার রূপের বর্ণনা পশ্চিমবঙ্গের অনেক লেখকের বইয়ে পড়েছি। হিলকার্ট রোড দিয়ে আমাদের গাড়ি দুটি বেশ গতিতে এগিয়ে চলল। পথে পথে অজস্র চা-বাগান। এসব চা-বাগান দেখে মনে পড়ে সমরেশ মজুমদারের গল্প-উপন্যাসের মদেশিয়াদের জীবনকাহিনি। ধীরে ধীরে গাড়ি পাহাড়ের ওপরে উঠতে লাগল। ঘণ্টা দুয়েক পর আমরা একটা জায়গায় থামলাম। চা পানের বিরতি। মিনিট দশেক পরে ফের শুরু হলো যাত্রা। পাহাড়ের ঢাল দিয়ে তৈরি রাস্তা। কিছুক্ষণ পরেই খেয়াল করলাম, পাহাড় দিয়েই ছুটে যাচ্ছে টয় ট্রেন। ব্রিটিশ আমলে নির্মিত রেলপথ দেখে বিস্ময়ই জাগে।১৬ জনের দল নিয়ে দুপুরের আগে প্রায় সাড়ে চার ঘণ্টার যাত্রা শেষে পৌঁছলাম দার্জিলিংয়ে। পথে দেখে এলাম ভারতের সবচেয়ে উঁচু রেলস্টেশন 'ঘুম'। একসময় সাধারণজ্ঞান বইয়ে পড়েছি ঘুমই বিশ্বের সবচেয়ে উঁচু রেলস্টেশন। বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে সঙ্গে আরও অনেক উঁচু স্থানে রেলপথ চলে গেছে, তৈরি হয়েছে স্টেশন। হোটেলে যখন সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়ার জন্য ব্যস্ত, আমি আর এক বন্ধু তৌহিদ মিলে চলে এলাম ম্যালে। ম্যালের কথাও পশ্চিমবঙ্গের লেখকদের লেখায় বহু পড়েছি। কিন্তু দেখলাম প্রথম। পাহাড়ের ওপর বড় আকারের সমতল জায়গাকে ম্যাল বলে। সবচেয়ে বড় বিষয়, বেড়াতে এসে একমুহূর্ত অলস সময় ব্যয় করার কোনো মানে নেই।ম্যাল থেকে পাশেই ওপরে উঠে গেছে সিঁড়ি। মানে পাহাড়ের ওপরে সিঁড়ি। একেবারে চূড়ায় মন্দির। উঠতে গিয়ে যখন মনে হলো, কি দরকার ছিল, উফ! আর পারছি না। তারপরও সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। পথ যেন শেষ হয় না। আমার ধারণা ছিল, তৌহিদ হয়তো আর উঠবে না। সে দেখি আমার চেয়েও উদ্যমী। দার্জিলিং শহরের সবচেয়ে উঁচুতে এই মন্দির। অবশ্য উঠতে গিয়ে আমরা অনুপ্রাণিত হচ্ছি সেসব মানুষ দেখে, যাঁরা পিঠে পাহাড়ি বন থেকে কেটে আনা কাঠখড়ি নিয়ে পাহাড় বাইছেন। সিঁড়ি দিয়ে অর্ধেক ওঠার পর আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। ফের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। শেষ চূড়ায় মহাকাল মন্দির। প্রচুর লোকজন আসছে-যাচ্ছে। এলাহি কাণ্ডকারখানা! রান্না হচ্ছে, খিচুড়ি খাচ্ছেন কেউ কেউ। কেউ পূজা দিতে ব্যস্ত। মন্দিরের চারপাশ ঘুরে আমরা ফের নামতে শুরু করি। বিকেলে রক গার্ডেন, প্যাগোডা, চা-বাগানসহ সবকিছুই দেখে নিলাম। সন্ধ্যার পর দার্জিলিং শহর ঘুরে ঘুরে যে যার মতো শপিং করে নিল। শপিং করে সবাই রাত ১১টার মধ্যেই হোটেলে চলে এল। দ্রুত ঘুমিয়েও পড়ল। রাত তিনটার মধ্যে বেরিয়ে যেতে হবে টাইগার হিল, আলো ফোঁটার আগে।তিনটার আগেই রুমে ফোন করে ঘুম ভাঙিয়ে দেওয়া হলো আমাদের। উঠেই ঝটপট তৈরি হয়ে নিলাম। হোটেলের বাইরে বেরিয়ে বুঝলাম কী ভয়ানক ঠান্ডা! ওভারকোট চাপিয়ে নেওয়ায় রক্ষে। টাইগার হিলে যখন পৌঁছলাম তখনো আঁধার কাটেনি। ঘুটঘুটে অন্ধকার। অনেকটা পথ হেঁটে হেঁটে মূল জায়গায় পৌঁছলাম। ধীরে ধীরে ফিকে হতে শুরু করল আঁধার। পূর্ব আকাশে মুহূর্তেই বিচিত্র কিছু রং ছড়িয়ে পড়ল। মনে হলো কে যেন আবির ছড়িয়ে দিল। একটু পর মনে হলো-অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এল সূর্য। সেই সূর্যের আলো ঠিকরে পড়ল পশ্চিমের কাঞ্চনজঙ্ঘায়। কী অদ্ভুত, কী অদ্ভুত! এই দুই বাক্য উচ্চারণ ছাড়া বলার আর কিছুই নেই। শুধু মনে হলো, মানুষ এই দৃশ্য না দেখেও পৃথিবী ছাড়ে!এক বিস্ময়কর সূর্যোদয়, সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা বিমোহিত হয়েছি। একদিকে সূর্য ওঠে, আর সেই সূর্যের আলো এসে পড়ে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। সোনার রাংতায় মোড়ানো কাঞ্চনজঙ্ঘার রূপ বর্ণনা করতে পারেননি বড় বড় লেখকেরাও। আমি আর কী লিখব?
4
মুন্সিগঞ্জ জেলার মোল্লাকান্দি ইউনিয়নে ঝোপে পড়ে থাকা পরিত্যক্ত দুটি বালতি থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহেশপুর এলাকায় একটি খালের পাশে ঝোপের মধ্যে ককটেলগুলো পাওয়া যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল ভর্তি দুটি পরিত্যক্ত বালতি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, "মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে ককটেল ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এসব ককটেল নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আগাম তৈরি করা হয়েছিল। আদালতের অনুমতি পাওয়ার পর ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।" উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নের সাত গ্রামে আওয়ামীলীগের রিপন পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এতে আহত হয়েছিল প্রায় ২০ জন।
6
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ভারতেরপশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা নির্বাচনের দুই মাস আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) ভিড়েছিলেন 'খাদ', 'বুনোহাঁস' চলচ্চিত্রের এ নায়িকা। এমনকি গেরুয়া টিকিটে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়েছিলেনও। কিন্তু তৃণমূলের প্রার্থীর কাছে পরাজয়ের দুই মাস পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন টালিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি রাজনীতি থেকে সরছি। যে কোনোরকম রাজনৈতিক রঙের বাইরে থাকতে চাই। আমার মনে হয়, রাজনীতিতে থাকতে হলে, এই বিষয়ে বিস্তর পড়াশোনা দরকার।' তবে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপি থেকে পদত্যাগ করেছেন কি না- সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তনুশ্রী পশ্চিম বাংলার বড় পর্দার প্রিয়মুখ। তার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'উড়ো চিঠি' ছবিতে তিনি প্রথম আলোচনায় আসেন। করেছেন বেশ কিছু ছবি। গত বছর বেশ জনপ্রিয় হয় দেবের সঙ্গে অভিনীত 'বুনোহাঁস' ছবিটি। মাঝখানে এক ব্যবসায়ীর সঙ্গে তার প্রেমের কথা শোনা যায়। যদিও তাদের বিয়ের খবর পাওয়া যায়নি এখনো।
2
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ হেলালের (২৫) বিরুদ্ধে। নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোহাম্মদ আয়ুব আলি শেখের মেয়ে। গত সোমবার রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় একটি ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত আরিফা বেগমের মা আমেনা জানান, আরিফা ২০১৩ সালে প্রেমের সম্পর্কের জড়িয়ে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলালকে বিয়ে করেন। তাঁদের সংসারে ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান আছে। তাঁরা খুলনা শহরে বাসা ভাড়া থাকতেন।নিহতের বাবা মোহাম্মদ আয়ুব আলি শেখ বলেন, তাঁর মেয়েকে প্রায়ই স্বামী মারধর করত। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তানকে নিয়ে শ্যামবাগাত এলাকার আব্দুল মান্নানের ভাড়া বাড়িতে ওঠেন।নিহত আরিফা বেগমের পাশের ভাড়াটিয়া আঞ্জুমান আরা বেগম ও স্থানীয়রা জানান, তাঁর স্বামী হেলাল গতকাল এখানে এসে ঝগড়াঝাটির একপর্যায়ে আরিফা বেগমকে কুপিয়ে মারাত্মক জখম করেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, এ ঘটনায় থানা-পুলিশ হেলালের মা লিপি বেগমকে এবং আমেনার সতিন নুরজাহান বেগমকে গ্রেপ্তার করেছে। হত্যার কারণ তদন্ত, উদ্ঘাটন ও অভিযুক্ত মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিনো হয়েছে।এ ঘটনায় মঙ্গলবার সকালে মোহাম্মদ হেলাল, হেলালের মা লিপি বেগমকে এবং আমেনার সতিন নুরজাহান বেগমকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করেছেন আরিফার মা আমেনা বেগম। দুপুরে ফকিরহাট থানা-পুলিশ হেলালের মা লিপি বেগমকে এবং আমেনার সতিন নুরজাহান বেগমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার নুরজাহানের বাড়ি ফকিরহাট উপজেলার নিকলাপুর এলাকায়। সে আমেনা বেগমের দ্বিতীয় স্বামীর বড় বউ।
6
জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বেশিরভাগ প্রতিষ্ঠানেই শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। রংপুর ক্যাডেট কলেজে পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ জনই পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১ জন। রংপুর জিলা স্কুলের ২২৭ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৯ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৯৬ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণকারী ৫০৬ শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৫৩ জন। মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪৯ জন। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৩৫ পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন জিপিএ ৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে একজন কৃতকার্য হতে পারেনি। রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী তাজুল ইসলাম বলেন, জেএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা ভালো ফল করায় আমরা আনন্দিত। এজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
6
ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত হয়েছেন। তবে এতে জাহাজের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস রণবীরে অভ্যন্তরীণ কম্পার্টমেন্টে বিস্ফোরণে তিনজন নৌকর্মী গুরুতর আহত হন। পরে তাঁরা মারা গেছেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে। অস্ত্র বা গোলাবারুদ থেকে এ বিস্ফোরণ ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে। কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।আইএনএস রণবীর ২০২১ সালের নভেম্বর থেকে ইস্টার্ন নেভাল কমান্ড থেকে উপকূলে মোতায়েন ছিল। শিগগিরই বেস পোর্টে এটির ফিরে আসার কথা ছিল।আইএনএস রণবীর, রণবীর শ্রেণির প্রথম ডেস্ট্রয়ার। ১৯৮৬ সালের ২১ এপ্রিল ভারতীয় নৌবাহিনীতে এটি কমিশন করা হয়। জাহাজগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। রণবীর শ্রেণির জাহাজে রয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট এবং অ্যান্টি-সাবমেরিন সুরক্ষা ব্যবস্থা।বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার তাঁর কর্মজীবনের শুরুতে জাহাজটির নেতৃত্ব দিয়েছেন।
3
২০২১-২২ অর্থবছরের বাজেটে বাড়ির নকশা অনুমোদন নিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার এই প্রস্তাব পাস হলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে টিআইএন লাগবে। বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত এ বাজেটে সমবায় সমিতি নিবন্ধন এবং দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা ও পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতেও টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। করজালের আওতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এমন উদ্যোগ নিচ্ছে সরকার। অর্থমন্ত্রী বলেন, 'করনেট সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লাখ টাকা ঊর্ধে সঞ্চয়পত্র ক্রয় ও পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।' আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে ৩৬ ধরনের কাজে ইটিআইএন বাধ্যতামূলক আছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শে বাড়ির মালিকদের করফাঁকি বন্ধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে তাদের আয়ের উৎস জানতে এমন কড়াকড়ি পদক্ষেপ নেয়া হচ্ছে। এর আগে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বাড়ির মালিকদের থেকে আয়কর আদায় বাড়াতে ভাড়া সংগ্রহের তথ্য পৃথক ব্যাংক হিসাব খুলে আদায়ের বিধান করা হয়। পরে বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর।
0
কারিনা কাপুর খানের ইনস্টাগ্রাম পোস্ট দেখতে কে না ভালবাসেন! এক এক দিন এক এক বিস্ময় অপেক্ষা করে সেখানে। সাইফ কারিনার দাম্পত্যের আভাস থেকে তৈমুরের কাণ্ড-কারখানা, কিংবা জাহাঙ্গীরের শান্তশিষ্ট ছবি- কতই না রসদ অনুরাগীদের সামনে। মাতৃদিবসে সে ভাবেই মুগ্ধ করলেন কারিনা। দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীরকে নিয়ে ভাগ করে নিলেন ভালবাসার জলছবি। সেখানে মা তার দুই সন্তানকে নিয়ে সুইমিং পুলের নীল জলে ডুবে। তিন জনেই প্রাণোচ্ছ্বল। মা-ছেলেদের ব্যক্তিগত মুহূর্ত। সেই উচ্ছ্বাসই নতুন করে ধরা পড়ল মাতৃদিবসে। খবর আনন্দবাজার পত্রিকার। ক্যাপশনে 'জব উই মেট'-এর নায়িকা লিখছেন, 'আমার জীবনের দুই মাত্রা।' ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দেন কাপুর, খান এবং পতৌদি পরিবারের সদস্যরা। কিছু দিন আগে কারিনার স্বামী সাইফ নিজে বলেছিলেন, তিনি আরও সন্তানের বাবা হতে চান! যদিও ইতিমধ্যে কারিনার ব্যস্ততা তুঙ্গে। পরবর্তীতে 'লাল সিং চড্ডা'-ছবিতে দেখা যাবে তাকে। যেখানে আমির খানও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। এছাড়াও, অভিনেত্রী সম্প্রতি জাপানি লেখক কেইগো হিগাশিনোর প্রশংসিত কাজ, 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স' নিয়ে তার প্রথম ওটিটি-কাজের ঘোষণা করেছেন। পরিচালনায় থাকছেন সুজয় ঘোষ। বিজয় বর্মা এবং জয়দীপ অহলাওয়াতও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তাতে।
2
পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে সংসদ সদস্য এসএম শাহজাদা ও দশমিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহামুদ লিটন গ্রুপের সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রক্তাক্ত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। এমপির উপস্থিতিতেই ওই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার দশমিনা উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে দশমিনা উপজেলা সদরের বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউপি চেয়ারম্যান ইকবাল মাহামুদ লিটন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় ইফতার মাহফিল শুরুর কিছুক্ষণের মধ্যে মঞ্চে বসা ও নাম ঘোষণা নিয়ে এমপি ও সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলে আতংক ছড়িয়ে পড়ে, মাঠে উপস্থিত নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা হচ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক কাজী শাকিল, সাবেক সম্পাদক রেজাউল করিম, যুবলীগ নেতা ইব্রাহিম, প্রভাষক আবু সায়েম, রনগোপালদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি হেলাল গাজী, দশমিনা সদর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির, ছাত্রলীগ নেতা রাকিব, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি বেল্লাল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা জাবের হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আমীন ও আলাল গাজী। গুরুতর আহত অবস্থায় উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আল আমীন মুন্সিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতদের দশমিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহামুদ লিটন বলেন, দলে অনুপ্রবেশকারী সুবিধাভোগীরা ত্যাগী ও পরিক্ষিত আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, আমার কোনো গ্রুপ নাই। আমি অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার আগেই আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা দলে ফাটল ধরাতে হামলা সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া বলেন, সংঘর্ষের ঘটনা কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আর কোনো সংঘর্ষে জড়াবেন না।
6
ছিনতাই ও টানা পার্টির দৌরাত্ম্য রুখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। গতকাল রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন বিভাগে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে তিনি এ কথা বলেন।শফিকুল ইসলাম বলেন, 'শীতকালে বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। একই সঙ্গে বাড়ে টানা পার্টির দৌরাত্ম্য। এ জন্য আরও বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।' কারা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে, তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়ে পুলিশ সদস্যদের তিনি বলেছেন, 'আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য।'কমিশনার বলেন, 'আগামী ডিসেম্বরে উদ্যাপিত হবে মুজিব শতবর্ষ। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকল উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। টিম ডিএমপি অপরাজেয়-এ বিশ্বাস যেন সকলের থাকে।'অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম (অ্যাডমিন), কৃষ্ণ পদ রায় (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), এ কে এম হাফিজ আক্তার (গোয়েন্দা) প্রমুখ উপস্থিত ছিলেন।
6
ইউরোপীয় জাতিগুলোর ঔপনিবেশিক ইতিহাস নিয়ে নতুন প্রজন্মের ইউরোপীয়রা হাজারে হাজারে রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ জানাচ্ছে। লন্ডন, প্যারিস, বার্লিন, ব্রাসেলস, আমস্টারডামসহ ছোট-বড় নানা শহরে তাদের প্রতিবাদ চলছে। তারা বর্ণবাদ ও দাস ব্যবসার বিরুদ্ধে সোচ্চার, তারা ঔপনিবেশিক আমলের 'জাতীয় বীর'দের মূর্তিগুলোর গলায় দড়ি বেঁধে টেনেহিঁচড়ে নামিয়ে আনছে। এভাবে তারা তাদের পূর্বপুরুষদের এই অন্যায়ের দায়মোচনের চেষ্টা করছে। ৩০০ বছর পর ১৮ শতকের তথাকথিত 'জাতীয় বীরদের' আজ এ কী নাস্তানাবুদ অবস্থা! ইউরোপের ঔপনিবেশিক দেশগুলো সারা পৃথিবী শোষণ করে, উপনিবেশগুলোর মানুষকে দাস বানিয়ে বেচাকেনা করে নিজেদের সম্পদশালী করেছে। তারাই আজ গণতন্ত্র ও মানবতার সবক দিচ্ছে। কিন্তু তারা নিজেদের দেশের পাঠ্যবইগুলোয় তাদের ঔপনিবেশিক আমলের অন্যায়-অবিচারের ইতিহাস সেভাবে লেখেনি। তারা সেসব স্মরণ করতে চায় না। বর্ণবাদের শিকড় রয়েছে বিশ্বজুড়ে। আমেরিকার বর্ণবাদের ইতিহাস অনেক পুরোনো। ১৬১৯ সালে প্রথম আফ্রিকার মানুষকে ক্রীতদাস করে আমেরিকার ভার্জিনিয়া রাজ্যে আনা হয়। ১৮৬৫ সালে আমেরিকায় দাসপ্রথা বাতিল করা হয়। ১৮৬৮ সালে আফ্রিকা থকে আনা ক্রীতদাসদের নাগরিক অধিকার প্রদান করা হয়। তবু আমেরিকার বর্ণবাদ অতীত বিষয়ে পরিণত হয়নি, আজও তা চলছে। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। সেই ইতিহাস আজ ঘুরে দাঁড়িয়েছে। আর কালো ক্রীতদাসদের বংশধরেরাই শুধু প্রতিবাদ করছে না; যারা তাদের দাস বানিয়ে কেনাবেচা করেছিল, তাদের বংশধরেরাও পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্তে নেমেছে। আর 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনকারীরা নিজ নিজ দেশকে অতীতের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করতে চায়। ১৭ শতকে আটলান্টিক ক্রীতদাস ব্যবসার অন্যতম শিরোমণি ছিলেন এডওয়ার্ড কুলস্টন। সেই সময় তাঁর রয়্যাল আফ্রিকান কোম্পানি আমেরিকায় ক্রীতদাস পাচারে ব্যবসায় ছিল সর্বাগ্রে। তাঁর দাস ব্যবসার ধনসম্পদ দিয়ে গড়ে উঠেছিল ব্রিস্টল শহর। সেখানে বীরের মর্যাদায় নির্মাণ করা হয়েছিল তাঁর স্মারক ভাস্কর্য। ক্রীতদাস কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতায় ছিল রাজরাজড়াদের লম্বা হাত। রয়্যাল আফ্রিকান কোম্পানি বা ইংলিশ মার্কেন্টাইল কোম্পানির পেছনে ছিল স্কটল্যান্ডের রয়্যাল স্টুয়াট পরিবার ও ডিউক অব ইয়র্কের মতো রাজপরিবারগুলো। বিক্ষোভকারীরা সম্প্রতি সেই এডওয়ার্ড কুলস্টনের ভাস্কর্য এভন নদীর পানিতে দিয়েছে। এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ছে চারদিকে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাজপ্রাসাদের কাছে এক পার্কে রাজা দ্বিতীয় লিওপল্ডের ভাস্কর্য রাঙিয়ে দেওয়া হচ্ছে লাল রঙে, যা রক্তের প্রতীক। বেলজিয়ামের আরেক শহর অ্যান্টভের্পে দ্বিতীয় লিওপল্ডের ভাস্কর্যে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে শহর কর্তৃপক্ষ সেটি সরিয়ে নিয়েছে। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড ছিলেন ব্রিটেনের মহারানি ভিক্টোরিয়ার জ্ঞাতিভাই। আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা ছিল তাঁদের ঐশ্বর্য লুটপাটের খনি। ১৮৮৫ থেকে ১৯০৮ সাল পর্যন্ত রাজা দ্বিতীয় লিওপল্ড কঙ্গোতে লুটপাট চালাতে গিয়ে এক কোটি মানুষকে হত্যা করেছিলেন। বেলজিয়ামের শিক্ষামন্ত্রী ক্যারলিনা ড্রেজায়ার গত সপ্তাহে বলেছেন, স্কুলের পাঠ্যতালিকায় দেশটির ঔপনিবেশিক ইতিহাসের পুরো বিষয়টি রাখা প্রয়োজন। বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের ব্ল্যাক স্টাডির অধ্যাপক কাইন্ডে এনড্রুস গত সপ্তাহে জার্মানির ডের স্পিগেল পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেন, 'অতীতের ঘটনা বললেই যদি ব্রিটিশ জাতির দায়মুক্তি ঘটে যেত, তাহলে এডওয়ার্ড কুলস্টনের ভাস্কর্য মাটিতে লুটিয়ে পড়ত না বা স্কটল্যান্ডের ক্রীতদাস সওদাগর রবার্ট মিলিগ্রানের ভাস্কর্য লন্ডনের ডকল্যান্ড মিউজিয়ামের সামনে থেকে সরিয়ে নিতে হতো না।' ব্রিটিশদের জাতীয় বীর উইনস্টন চার্চিলকে নিয়েও কথা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে তাঁর ভাস্কর্যটি আপাতত লোহার পাত দিয়ে ঢেকে রাখা হয়েছে। ১৩ জুন ভাস্কর্যটিকে কেন্দ্র করে রক্ষণশীল ব্রিটিশ জাতীয়তাবাদী ও 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। লন্ডনে বিক্ষোভকারীরা বলছে, ব্রিটেন এখনো তাদের সাম্রাজ্যবাদ ও বৈষম্যের ইতিহাস ধরে রেখেছে। বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের শান্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বর্ণবাদবিরোধী কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। শুধু আমেরিকা নয়, বর্ণবাদী সংস্কৃতি ইউরোপের দেশে দেশে। জার্মান ইতিহাসবিদ ও অভিবাসন গবেষক ইয়াসমিন শুমান লিখেছেন, জার্মানিতে প্রাতিষ্ঠানিক বর্ণবাদচর্চা একটি পুরোনো বিষয় এবং তা এখনো চালু আছে। তিনি গবেষণা করে দেখিয়েছেন, স্কুলের যে শিক্ষার্থীদের নাম জার্মান নয়, শিক্ষকেরা পরীক্ষায় তাদের কম নম্বর দেয়। জার্মানিতে এখনো শিক্ষা, চাকরিসহ নানা ক্ষেত্রে বর্ণগত ও জাতিগত বৈষম্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের সহিংস মৃত্যুর পর আটলান্টিকের উভয় পারে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। আর তা শুধু বর্তমানেই সীমাবদ্ধ নেই, অন্ধকার ইতিহাসকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। সরাফ আহমদ প্রথম আলোর জার্মান প্রতিনিধি[]
8
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গাদের সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। আজ রোববার বিকেল ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, স্থানীয় প্রশাসন ও সেখানে বসবাসরত স্থানীয় ও রোহিঙ্গাদের প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, 'কক্সবাজার শহর ও উখিয়া ফায়ার সার্ভিসসহ ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, ঘটনাস্থলে থাকা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।'অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ও সি ব্লকের প্রায় ১২শ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৮) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, '১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে।'সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, 'নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় আগুনের বিস্তৃতি কম ছিল। তবে দুই ব্লকের অধিকাংশ ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে।'রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুনআগুন লাগার পরপরই নিরাপদ আশ্রয়ে যেতে ছোটাছুটি শুরু করেন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ নং ক্যাম্পের বাসিন্দা নামে আব্দুর রহিম বলেন, 'অগ্নিকাণ্ডে আমার ও আমার পার্শ্ববর্তী অনেকগুলো ঘর পুড়ে গেছে। আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে।'চলতি মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় হাসপাতালটির ৭০ শয্যা। ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়। প্রাণ যায় ১১ জনের, ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা।
6
*চাকরির জন্য টাকা আদায়ের অভিযোগ*অভিযোগকারীদের মধ্যে আ.লীগ কর্মীরা*টাকা দেওয়ার পরও চাকরি হয়নি*খেলোয়াড়দের অনুদানের টাকাও নয়ছয় *উপমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। *ভাই বলেছেন, সব অভিযোগ মিথ্যা চাকরি দেবেন বলে টাকা নিয়েছিলেন, এখন আর চিনতে পারছেন না। ফোন ধরছেন না। দেখাও দিচ্ছেন না। গুরুতর এই অভিযোগ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে। গত ৩০ অক্টোবর থেকে টানা তিন দিন আরিফ খানের নির্বাচনী এলাকা নেত্রকোনা সদর ও বারহাট্টার অন্তত ২৫ জনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। এই ২৫ জনের মধ্যে আছেন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই অভিযোগের ব্যাপারে উপমন্ত্রী কী বলেন, তা জানতে প্রথম আলোর পক্ষ থেকে অন্তত ১০ বার তাঁর মুঠোফোনে ফোন করা হয়। তিনি ধরেননি। তাঁর মুঠোফোনে খুদে বার্তাও পাঠানো হয়। তবু তিনি সাড়া দেননি। অভিযোগকারীরা বলেছেন, কলেজশিক্ষক, পুলিশ বা পরিবার কল্যাণ পরিদর্শিকা কিংবা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদে চাকরির জন্য তাঁরা সরাসরি কিংবা প্রতিনিধির মাধ্যমে টাকা দিয়েছেন আরিফ খান ও তাঁর বড় ভাই নূর খান মিঠুকে। চাকরি দেওয়ার নাম করে আরিফ খান কিংবা তাঁর ভাই আসলে কী করেছেন? নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমানের সঙ্গে কথা হচ্ছিল বারহাট্টা স্টেশন রোডে তাঁর এক কক্ষের রাজনৈতিক কার্যালয়ে বসে। তাঁর দাবি, বছর তিনেক আগে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে স্ত্রীর চাকরির জন্য তিনি উপমন্ত্রী আরিফ খানের প্রতিনিধি চন্দন সরকারের কাছে প্রথম দফায় ৪ লাখ ৩৫ হাজার টাকা দেন। পরে ব্যাংকে জমা দেন আরও ১ লাখ ৪৭ হাজার টাকা। স্ত্রীর চাকরি হয়নি। টাকাও ফেরত পাননি। কথাবার্তার ফাঁকে তিনি চেকের কপিটি দেখান প্রথম আলোকে। এখন উপমন্ত্রী কী বলছেন জানতে চাইলে শাহীনুর বলেন, 'মন্ত্রী সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও তিনি দেখা দেন না। অনেকবার চেষ্টার পর একবার ফোন ধরেছেন, বলেছেন "তোর টাকা অহনও পাস নাই। আচ্ছা দেখতাসি। " এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই।' শাহীনুরের সঙ্গে কথা বলার সময় একে একে সেখানে জড়ো হন অনেকেই। কেউ ভাই, কেউ ভাতিজা বা ভাগনের চাকরির জন্য টাকা দিয়েছেন। তাঁদের বড় অংশ দেড় লাখ করে টাকা দিয়েছিলেন ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরির চাকরির জন্য। তাঁরা বলেন, বছর তিনেক আগে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগের জন্য এলাকায় স্কুলপ্রতি ১০-১২ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। চূড়ান্ত পর্যায়ে স্কুলপ্রতি তিনজন মনোনীত হন। এই তিনজনের মধ্য থেকে একজনকে উপমন্ত্রীর অনানুষ্ঠানিক পত্রের পরিপ্রেক্ষিতে চাকরি দেওয়ার কথা। নিয়োগটি পরে স্থগিত হয়ে যায়। কারও চাকরি হয়নি। কেউ টাকাও ফেরত পাননি। এক স্কুলে মনোনীত তিন প্রার্থীর কাছ থেকেই আবারও টাকা নেওয়ার অভিযোগ আছে। কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাজমুল হুদা জানান, তাঁর গ্রামের তিনটি ছেলেই টাকা দিয়েছেন, এ কথা তাঁরা নিজেরা এসে তাঁকে জানিয়েছেন। মনকান্দিয়া গ্রামের হাবিব মিয়া বলেন, 'আমনেরা একটু দেখুইন যে। আমি কর্ম করবার পারি না। বড় একটা ছেলে আছিন। তার লাইগা দিছিলাম ট্যাকা, জমি বন্ধক রাখিয়া। খুব কষ্ট করতাসি অহন।' ভুক্তভোগীদের অভিযোগ, দপ্তরি নিয়োগ বাবদ টাকা তুলেছেন শেখেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামালউদ্দীন চাম্পা। তবে কামালউদ্দীন প্রথম আলোকে বলেন, তিনি উপমন্ত্রী আরিফ খানের বন্ধু। এই নিয়োগ-প্রক্রিয়ায় উপমন্ত্রীর প্রতিনিধি ছিলেন। তবে টাকাপয়সা ছুঁয়েও দেখেননি। সব মিথ্যা কথা। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ আছে আরিফ খানের ভাই নূর খান মিঠুর বিরুদ্ধেও। স্থানীয় চন্দ্রনাথ কলেজে ডিগ্রি কোর্স চালুর পর শিক্ষকপ্রতি তিনি কমপক্ষে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ আছে। নেত্রকোনা জেলা পরিষদের একজন সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, 'আমার সঙ্গে মিঠু ভাইয়ের চুক্তি ছিল ছয় লাখ টাকার। নিয়োগ শুরুর অনেক আগে চার লাখ টাকা একবারে দিসি। বাকিটা পরে দিব বলছিলাম। আরেকজন সাত লাখ দিয়া চাকরিটা নিয়া গেল।' ওই ব্যক্তি আরও বলেন, কখনো ৫ হাজার, কখনো ১০ হাজার টাকা করে নূর খান মিঠু ৩ লাখ টাকা শোধ করেছেন। বাকি টাকার আশা তিনি ছেড়ে দিয়েছেন। অভিযোগ অস্বীকার করেন নূর খান মিঠুও। গতকাল রোববার প্রথম আলোকে তিনি বলেন, 'এসব ডাহা মিথ্যা কথা। নির্বাচনে হারানোর জন্যই এসব কথা বলা হচ্ছে। স্বাধীনতার পর এত উদারভাবে আর কেউ মানুষের সেবা করেনি।' বেপরোয়া উপমন্ত্রী ও তাঁর ভাইয়েরা ২০১৪ সাল থেকে আরিফ খানের বিরুদ্ধে অন্তত ছয়টি ঘটনার কথা জানা যায়। তাঁর বিরুদ্ধে খেলার মাঠে পিস্তল নিয়ে ঢুকে রেফারিকে শাসানো, যুব দিবসের অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় মন্ত্রণালয়ে ভাঙচুর, আশুলিয়ায় পুলিশের সহকারী পরিদর্শক মলয় কুমার সাহা ও কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেনকে পেটানো এবং মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নিজের স্ত্রীকে সভাপতি না করায় ভাড়াটে গুন্ডাদের দিয়ে সাংবাদিকদের ওপর হামলা করানোর অভিযোগ আছে। সবশেষ বিজয়া দশমীর রাতে নিউ টাউনে উদীচীর সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস ও তাঁর বড় ভাই প্রীতম বিশ্বাসকে উপমন্ত্রী নিজেই পেটান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিউ টাউনে আরিফ খানের পৈতৃক বাড়ি। এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। উপমন্ত্রীর ভাইদের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতিতে আধিপত্য বিস্তারের অভিযোগও আছে। প্রতিটি সংযোগে সাড়ে চার শ টাকা জামানত ছাড়া গ্রাহকদের আর কিছু দেওয়ার কথা নয়। কিন্তু মিটারপ্রতি তাঁদের গড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির একজন পরিচালক নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত যতগুলো বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে, তার প্রতিটি থেকেই প্রতিনিধি মারফত টাকা নিয়েছেন আরিফ খান ও শামীম খান। এসব অভিযোগের ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মজিবর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। খেলোয়াড়দের অনুদানের টাকাও নয়ছয় ২০১৭-১৮ অর্থবছরের জন্য খেলাধুলা পরিচালনা ও মাঠ সংস্কারের জন্য এবং প্রশংসাযোগ্য ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে সাবেক খেলোয়াড়দের অনুদানের টাকা বরাদ্দ করে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল নেত্রকোনা জেলা প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটিকে। জানা গেছে, কমিটি যাঁদের নাম প্রস্তাব করেছিল, তালিকায় তাঁদের একজনেরও নাম নেই। নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, এই টাকা ৪৪টি ক্লাব বা সংগঠনের কাছে গেছে। তার মধ্যে মাত্র একটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য। যে ৩১ জন দুস্থ খেলোয়াড় কাগজে-কলমে টাকা পেয়েছেন, তাঁদের একজনও খেলোয়াড় বা সংগঠক নন। তাঁদের অস্তিত্ব আছে কি না, তা নিয়েও প্রশ্ন আছে। জানতে চাইলে ওই কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারি প্রথম আলোকে বলেন, কারা শেষ পর্যন্ত অনুদানের টাকা পেলেন, তিনি জানতে চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। উত্তর পাননি। আর জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে ভালো জানেন না।
9
৩ নভেম্বরের জাতীয় নির্বাচনে অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ২৫ সেপ্টেম্বর এক কর্মশালা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লং আইল্যান্ডে বেশোর এলাকায়। সিটিজেন হয়েছেন কিন্তু ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি, এমন মুসলমানদের জন্য অনুষ্ঠিত এই কর্মশালায় আগাম ভোট প্রদানের ব্যালট সম্পর্কেও বিস্তারিত অবহিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি তথা মুসলিম কমিউনিটির বন্ধু স্টেট অ্যাসেম্বলীম্যান ফিল র্যামোজ। তিনি বলেন, ২৫ অক্টোবর থেকে আগাম ভোট দেয়া যাবে। তারও আগেই ডাকযোগে ভোটের ব্যালট সংগ্রহ করা যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে ভোট কেন্দ্রে যেতে যারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা এ সুযোগ নিতে পারেন। এ কর্মশালার সার্বিক সমন্বয় করেন মূলধারার রাজনীতিক ও সমাজ-সংগঠক গোলাম ফারুক শাহীন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
বান্দরবানে বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন রোধে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিএনকেএস কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।সভায় বিএনকেএস-এর সভানেত্রী নেমকিম বমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পাইমংথুই মারমা রাজুমং।সভাপতির বক্তব্যে নেমকিন বম বলেন, বান্দরবান সদর উপজেলা বিএনকেএস এর জিবিভি প্রকল্পটি বাস্তবায়ন করার ফলে বান্দরবানে বিবাহ রেজিস্ট্রার প্রণয়ন, বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে প্রথাগত হেডম্যান কারবারি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। পারিবারিক নির্যাতন কমানোর লক্ষ্য নিয়ে কাজ করার সুফল আসছে। তবে সবাইকে নির্যাতন বন্ধে আরও সচেতন ও দায়িত্বরোধ সম্পন্ন হতে হবে।
6
তেলের দাম নতুন মাইলফলক ছুঁয়েছে। ২০১৪ সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম এই প্রথম প্রতি ব্যারেল ৮৫ ডলার ছাড়াল। ইউএস অয়েলের দাম উঠেছে ৮৫ দশমিক শূন্য ৭ ডলারে। গত বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল 'শূন্য' ডলারের নিচে নেমে যায়। সেই অবস্থা থেকে ঘুরে অপরিশোধিত তেলের দাম চলতি বছরের শেষে ৯০ ডলারে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে করোনার টিকাদান দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ফলে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশসহ অনেক দেশেই সংক্রমণের হার ২ শতাংশের নিচে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হচ্ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির চাহিদা। চাহিদা বৃদ্ধির সঙ্গে বাড়ছে দাম। তৈরি হচ্ছে সংকট। প্রায় দেড় বছর কম দামে বিক্রির ক্ষতি পুষিয়ে নিতে তেল উত্তোলনকারী দেশগুলো দাম বাড়ানোর কৌশল হিসেবে দৈনিক তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সব ধরনের জ্বালানির দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট লোকজন। চাহিদা বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে সরবরাহ সংকট। করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ প্রশমিত হওয়ার পর হঠাৎ চাহিদা অনেক বেড়ে গেছে। মানুষ দীর্ঘদিনের অপূর্ণ চাহিদা মেটাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগই সম্পন্ন হয় জাহাজের মাধ্যমে। কিন্তু সেই জাহাজের সংখ্যা বাড়েনি। ফলে তৈরি হচ্ছে পণ্যজট। বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন। এরপর ভারত। এই দুই দেশই গত কয়েক মাস টানা তেল আমদানি বাড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিদ্যুৎ উৎপাদনে তারা তেলের ব্যবহার বাড়াচ্ছে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে চীনে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। সে জন্য বেইজিংয়ের দূষণ কমাতে কয়লার ব্যবহার কমানো হচ্ছে। করোনার পর ভারতেও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। তাই বেড়েছে তেলের ব্যবহার। আন্তর্জাতিক বাজারে এ বছরের জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম ছিল গড়ে প্রতি ব্যারেল ৪৯ ডলার। ফেব্রুয়ারি মাসে ৫৩ ডলার, মার্চে ৬০, এপ্রিলে ৬৫, মে মাসে ৬৪, জুনে ৬৬ ডলার, জুলাইয়ে ৭৩ ডলার এবং আগস্টে গড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭৪ ডলার। চলতি মাসে এই দাম ৮৫ ডলার ছাড়িয়ে গেল। ধারণা করা হচ্ছে, শিগগিরই তা ১০০ ডলার হয়ে যাবে। কয়লার মূল্য ঘোষণাকারী এজেন্সি অর্গাস মিডিয়ার ধারণা, চলতি বছর ইউরোপে কয়লার চাহিদা বাড়তে পারে। জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যদি আগামী বছরের মার্চ পর্যন্ত ৮০ শতাংশ সক্ষমতায়ও পরিচালিত হয়, তাহলে চাহিদার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে, এটাই স্বাভাবিক। যদিও এসব দেশ কার্বন নিঃসরণ কমাতে কয়লার ব্যবহার কমাবে বলে ঘোষণা দিয়েছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে ইউরোপে। ইউরোপে গ্যাস-বিদ্যুতের দাম আরও কিছুদিন বাড়তি থাকবে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালিতে জ্বালানির দাম বেড়েছে। জার্মানিতে আগামী বছরের জন্য বিদ্যুতের দাম ১৩ শতাংশ বাড়ানো হয়েছে। ফ্রান্সে বাড়ানো হয়েছে ১০ দশমিক ৩ শতাংশ। এ মাসে নেদারল্যান্ডসে ডাচ প্রাকৃতিক গ্যাসের দাম আগের চেয়ে ১৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
0
গত বছর বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম ২৮ শতাংশ বেড়েছে। বিগত এক দশকের মধ্যে এটি সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। ওই বছরে ভোজ্যতেলের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। মূল্যবৃদ্ধির দৌড়ে এগিয়ে আছে দুগ্ধজাত পণ্যও। জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) পরিসংখ্যানে আজ বৃহস্পতিবার এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরও বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। খাদ্যপণ্যের দাম নিয়ে এফএও একটি সূচক প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০২১ সালে বিশ্বজুড়ে খাদ্যপণ্য বৃদ্ধির গড় ছিল ১২৫ দশমিক ৭ পয়েন্ট, যা ২০১১ সালের পরে সর্বোচ্চ। ২০১১ সালে এ গড় ছিল ১৩১ দশমিক ৯ পয়েন্ট। মাসভিত্তিক সূচকে গত ডিসেম্বরে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমলেও এর আগের চার মাসে ধারাবাহিকভাবে দাম বেড়েছে। এ সময়ে শস্য উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় গত কয়েক বছরের মধ্যে তীব্র খাদ্যসংকট দেখা দেয়। এদিকে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে মুদ্রাস্ফীতিও। করোনা মহামারির ধাক্কা থেকে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টা করলেও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিষয়টি কষ্টসাধ্য হয়ে উঠেছে। এফএও বলছে, এমন পরিস্থিতিতে আমদানিনির্ভর দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। সম্প্রতি হালনাগাদ করা তথ্যে এফএও বলেছে, চলতি বছরে খাদ্যদ্রব্যের দাম কিছুটা হলেও হ্রাস পেতে পারে। এফএওন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আবদোল রেজা আব্বাসিয়ান এক বিবৃতিতে বলেছেন, চলমান করোনা মহামারি ও খাদ্যপণ্য উৎপাদনে খরচ বেশি হওয়ায় খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত অনিশ্চয়তার কারণে ২০২২ সালে খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক হবে, এমন আশা খুবই কম। এদিকে সার ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের খরচ বাড়ছে। এ কারণে আগামী বছর কৃষকদের কাঙ্ক্ষিত ফলন নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সূচকে বলা হয়েছে, ডিসেম্বর মাসে খাদ্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হলেও করোনার নতুন ধরন অমিক্রনের কারণে ভবিষ্যতে পণ্য উৎপাদন হ্রাস পেতে পারে। অমিক্রনের প্রভাবে যুক্তরাজ্যে গম উৎপাদন ও সরবরাহ কমে গেছে। ২০২১ সালে সব ধরনের খাদ্যদ্রব্যের দাম বাড়লেও সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেলের দাম। গত বছর ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে বলে সূচকে উঠে এসেছে। ২০২২ সালেও শস্যের বাজার নতুন কোনো সুখবর দিতে পারছে না। দক্ষিণ আমেরিকায় খরা ও মালয়েশিয়ায় বন্যার কারণে তেলবীজের বাজার ক্ষতিগ্রস্ত হওয়ায় এ উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে জাতিসংঘের এ সংস্থা। এদিকে পশ্চিম ইউরোপ ও ওশেনিয়ায় দুধ উৎপাদন কমে যাওয়ায় গত ডিসেম্বরে ডেইরি পণ্যের দামও বেড়েছে।
3
আফগানিস্তানের রাজধানী কাবুলের জনপ্রিয় একটি বিনোদন পার্কে তালেবানের কয়েক শ সদস্যকে বিরল ছুটি (ডে-অফ) উপভোগ করতে দেখা গেছে। তবে এ সময়ও তাঁদের হাতে ছিল মেশিনগান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কাবুলের কারগা জলাধারের বালুময় তীরে বিনোদন পার্কটি অবস্থিত। এই বিনোদন পার্কে গত শুক্রবার ছুটি উপভোগ করেন হালিমি ও তাঁর অনুসারী কয়েক শ তালেবান যোদ্ধা। কয়েক মাসের টানা লড়াই-সংঘাতের পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতা দখলের পর আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান যোদ্ধাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এর মাঝে গত শুক্রবার কয়েক শ তালেবান যোদ্ধা বিনোদন পার্কে ছুটি কাটালেন। রয়টার্স জানায়, মেশিনগান হাতে বিনোদন পার্কে তালেবান যোদ্ধাদের ফুরফুরে মেজাজে সময় কাটাতে দেখা যায়। এ সময় কেউ পার্কে বসে চা পান করেন। কেউ স্টল থেকে স্ন্যাক্স কিনে খান। কেউ কেউ পার্কের রাইডে চড়েন। কাউকে কাউকে রাইডে চড়ার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। ময়দান ওয়ারদাক প্রদেশের ২৪ বছর বয়সী হালিমি বলেন, 'কাবুলে এসে, প্রথমবারের মতো কারগা পরিদর্শন করতে পেরে আমি বেশ আনন্দিত। লোকজন আমাকে, আমার সঙ্গীদের ভ্রাতৃত্বের বোধ নিয়ে স্বাগত জানিয়েছে।' হালিমি তাঁর পুরো নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি আরও বলেন, 'লড়াইয়ে অংশ নিতে পেরে আমরা গর্ববোধ করছি। এখন আমেরিকানরা চলে গেছে। এটাই এখন পর্যন্ত আমাদের পাওয়া সবচেয়ে আনন্দের বিষয়।' হালিমি জানান, পার্কে এক চাচাতো ভাইয়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে। পিকনিকের মধ্য দিয়ে তাঁরা তালেবানের প্রত্যাবর্তন উদ্যাপন করেছেন। তালেবান সদস্যদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা কখনোই রাজধানী কাবুল সফর করেননি। গত ১৫ আগস্টের পর অনেকে প্রথমবারের মতো কাবুলে প্রবেশ করেন। তাঁদের অনেককে হয়তো শিগগির দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে ফিরে যেতে হবে। তার আগে কোনো কোনো তালেবান সদস্য কাবুলের কারগা জলাধারের বালুময় তীরে অবস্থিত বিনোদন পার্ক পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছাপূরণে তালেবান যোদ্ধা হালিমি তাঁর কয়েক শ অনুসারীদের নিয়ে পার্কে বেড়াতে যান। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় তালেবান সরকার উৎখাত হয়। সরকার থেকে উৎখাত হলেও তালেবান আফগানিস্তানে সক্রিয় থাকে। তারা ২০ বছর ধরে লড়াই করে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের প্রায় এক মাসের মাথায় গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তালেবান সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। বিদেশি সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তালেবানকে ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইতিমধ্যে আফগানিস্তানে একাধিক রক্তক্ষয়ী হামলা চালিয়ে তালেবানের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সবশেষ গত শুক্রবার আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত হন। এই হামলার দায় আইএস স্বীকার করেছে।
3
ঝিকরগাছা পৌর মেয়র নির্বাচন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল কোনো অবস্থাতেই সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে দলের বিদ্রোহী এই মেয়র প্রার্থী আগামীকাল মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে গত রোববার জেলা আওয়ামী লীগের সভাপতির সংবাদ সম্মেলন করে জানান। এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম মুকুল জানান, তিনি কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।রোববার জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক আইনবিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ।সংবাদ সম্মেলনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু (নারকেল গাছ), আব্দুল্লাহ আল সাঈদ (রেল ইঞ্জিন) ও শিপন সরদার (মোবাইল)।সংবাদ সম্মেলন থেকে আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলকে বহিষ্কার করা হয়নি। কারণ হিসেবে জেলা সভাপতি উল্লেখ করেছে, জাহাঙ্গীর আলম মুকুল ৪ জানুয়ারি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করবেন।এ বিষয়ে জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন আজকের পত্রিকাকে বলেন, 'জাহাঙ্গীর আলম মুকুলের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।'যাদের বহিষ্কার করা হয়েছে তাঁরা সবাই আওয়ামী লীগ করেন কি না-এমন প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম মিলন বলেন, 'উপজেলা আওয়ামী লীগ থেকে যাঁদের নাম দিয়েছে, তাঁদেরই বহিষ্কার করা হয়েছে।'তবে জাহাঙ্গীর আলম মুকুল বলেন, 'শহিদুল ইসলাম মিলন আমাকে আজ রোববার ও গতকাল শনিবার মুঠোফোনে নির্বাচন থেকে সরে দাঁড়াতে অনুরোধ করেছেন। আমি স্পষ্ট বলে দিয়েছে, ভেবে চিন্তেই মনোনয়ন দাখিল করেছি। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে বসে যাওয়ার সুযোগ নেই।'বহিষ্কার হওয়া আব্দুল্লাহ আল সাঈদ বলেন, 'আমি কখনও আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না। আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।'
6
সাত দিনের মধ্যেই প্রবাসীরা হাতে পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তৈরি করা পাসপোর্ট প্রবাসীদের কাছে দ্রুত পাঠাতে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। শনিবার আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের নিয়মে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠাতে দুই থেকে তিন মাস সময় লাগত। নতুন এ চুক্তির পর তিন দিনের মধ্যেই সংশ্লিষ্ট দূতাবাসে পাসপোর্ট পৌঁছে যাবে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন প্রবাসীরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি ও পুলিশ ভেরিফিকেশনের কারণে পাসপোর্ট পেতে হয়রানির অভিযোগ উঠেছে। হয়তো দু-একজন এ ধরনের অপচেষ্টা করতে পারে। তবে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিগগির অনলাইনে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, যিনি পাসপোর্ট নিচ্ছেন, তার সম্পর্কে অবশ্যই সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়ার দরকার। তা না হলে তথ্য গোপন করে সন্ত্রাসীরাও পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যেতে পারে। তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জঙ্গিরা যাতে পাসপোর্ট নিয়ে দেশ থেকে পালাতে না পারে সে ব্যাপারে পাসপোর্ট অধিদপ্তরকে সতর্ক থাকতে হবে। উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
6
বিক্রমপুর অঞ্চলে জন্ম নিনা নাওয়াজের। রান্নার প্রতি ভালোবাসা সব সময়ই। বিক্রমপুরের রান্না নামে একটি বইও আছে তাঁর। পাঠকের রেসিপিতে পাঠিয়েছেন দুটি রান্না। নারকেলের চিড়া-জিরাউপকরণ: নারকেল ২টি, চিনি ৬ টেবিল চামচ, ঘি দেড় টেবিল চামচ, দারুচিনি (১ ইঞ্চি) ৬ টুকরা, এলাচি ৬টি। প্রণালি: ১টি নারকেল ভেঙে দু টুকরা করুন। ছুরি দিয়ে নারকেল তুলে ফেলুন। অর্ধেকটা নারকেল কালো আবরণ ফেলে পাতলা স্লাইস করে চিড়ার মতো কেটে পানিতে ভিজিয়ে রাখুন। বাকি অর্ধেকটা নারকেল একইভাবে তুলে জিরার মতো কেটে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো নারকেলের চিড়া ও জিরা আলাদাভাবে পানি থেকে তুলে পাতলা কাপড়ে ছড়িয়ে বিছিয়ে নিন। প্যানে অর্ধেকটা চিনি, দারুচিনি, এলাচি ও চিড়ার মতো কাটা নারকেল দিয়ে একসঙ্গে ভাজুন। মচমচে ভাজা হবে তবে লাল হবে না। নামানোর আগে অর্ধেকটা ঘি দিন। একইভাবে বাকি অর্ধেকটা জিরার মতো করে কাটা নারকেল চিনি, এলাচি, দারুচিনি ও ঘি দিয়ে ভেজে নিন। ঠান্ডা করে কাচের জারে সংরক্ষণ করুন নারকেলের চিড়া-জিরা। ইলিশ মাছের পিঠাউপকরণ: সেদ্ধ চালের গুঁড়া ৩ কাপ, পানি ১ কাপের বেশি, লবণ পরিমাণমতো, ইলিশ মাছ ( মাঝারি ) ৫ টুকরো, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা-চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।প্রণালি: ঢাকনাসহ মাটির পাত্র নিন। ডালের চামচ লাগবে। চালের গুঁড়ার সঙ্গে লবণ মেশান অল্প অল্প করে। পানি দিয়ে আটা মাখানোর মতো করে মথে গোলা তৈরি করে নিন। চালের গোলা খুব ঘন বা পাতলা হবে না। পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ একসঙ্গে ডলে নরম করে চালের গোলায় মিশিয়ে দিন। ইলিশ মাছ ধুয়ে টুকরা করে লবণ মেখে রাখুন। চিতই পিঠার খোলায় সামান্য তেল মাখিয়ে চুলায় কম আঁচে বেশ কিছুক্ষণ রেখে আঁচ বাড়িয়ে দিন। খোলা খুব গরম হলে পরিমাণমতো গোলা দিয়ে ২ টুকরা মাছের মধ্যে দিয়ে দিন। মাঝারি আঁচে ৪/৫ মিনিটে পিঠা হয়ে যাবে। প্রতিবার চালের গোলা দেওয়ার আগে নেড়ে নিতে হবে। এই পিঠা গরম-গরম খেতে ভালো লাগবে। রেসিপি পাঠান আপনিওপাঠকের রেসিপি বিভাগ পাঠকদের জন্যই। দেশে ও বিদেশে অবস্থান করছেন, যেকোনো পাঠকই এ বিভাগে রেসিপি দিতে পারবেন। দেশে থাকলে অঞ্চলভিত্তিক রেসিপি পাঠাতে পারেন। আর বিদেশে অবস্থান করলে, সে দেশের কোনো খাবারের রেসিপি দিতে পারেন। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে ভালো মানের ছবি।রেসিপি ও ছবির সঙ্গে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, শখ, রান্না করতে কেন ভালোবাসেন, কবে থেকে রান্না করেন ইত্যাদি তথ্য লাগবে। ছবি ও রেসিপি পাঠানোর িঠকানা:নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা ১২১৫।ই-মেইল: [] ফেসবুক পেজ: ./.
4
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ইতোমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক ফাইটার প্লেন, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি অন্তর্ভুক্ত করা হয়েছে, কেননা তাঁর সরকার চায় এটি একটি উন্নত দেশের বাহিনী হিসেবে গড়ে উঠুক।' প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর 'শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২১' অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি আজ দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে 'ফোর্সেস গোল-২০৩০' প্রণয়ন করে এর বাস্তবায়ন শুরু করি। বিমান বাহিনীকে একটি শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইতোমধ্যে বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। স্থাপন করা হয়েছে নতুন নতুন ঘাঁটি, ইউনিট এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের বিমান, রাডার ও অন্যান্য সামরিক সরঞ্জামের সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং-এর লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। সেই সময় আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-২৯ সংযোজন করা হয়, এজন্য বিএনপি সরকার তাঁর বিরুদ্ধে দুটি মামলাও দেয়, বলেন তিনি। এছাড়া সুপরিসর সি-১৩০ পরিবহন বিমান এবং উচ্চক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন করা করা হয়। তিনি বলেন, বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর এবং যুগোপযোগী উড্ডয়ন প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য তাঁর সরকার বিমান বাহিনীতে অত্যাধুনিক ফ্লাই-বাই-ওয়্যার এবং ডিজিটাল ককপিট সম্বলিত ইয়াক-ওয়ান থ্রি জিরো কমব্যাট ট্রেইনার, কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার, এল-ফোর ওয়ান জিরো ট্রান্সপোর্ট ট্রেইনার, এডব্লিউ-ওয়ান ওয়ান নাইন কেএক্স হেলিকপ্টার ট্রেইনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর সংযোজন করেছে। বিডি-প্রতিদিন/শফিক
6
সকাল থেকে শুরু করে কোনো কোনো সময় গভীর রাত পর্যন্তও ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁকে শুনতে হয় অ্যাকশন-কাট। আর ঈদের আগে আগে হলে তো কথাই নেই। ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ-তিন গুণ। করোনার আগের ঈদগুলোতে মেহ্জাবীন চৌধুরীর দম ফেলার ফুরসত থাকত না। ওই সময় ঈদে টেলিভিশন ও ইউটিউব চ্যানেল মিলে ২৫ থেকে ৩০টি করে নাটক প্রচারিত হতো। দুই-আড়াই মাস আগে থেকেই ঈদের কাজ শুরু হতো। সিডিউল করা ঈদের সব কটি কাজ তুলে দিতেই দম ফুরানোর দশা হতো। ঈদের আগের এক-দেড় মাস এক দিনও বিরতি থাকত না। কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হতো। এ কারণে চাঁদরাতেও সিডিউল দিয়েছেন। বলেন, 'দেখা গেল, এক নাটকের শুটিং করছি। আরেক নাটকের সময় বের করতে গভীর রাতে সিডিউল দিচ্ছি। ঘুম ও খাওয়াদাওয়ার ঠিক থাকত না। অনেক সময় গাড়িতে কিংবা শুটিং হাউসের গ্রিনরুমে বসেই ঘুমিয়েছি।' কিন্তু গত প্রায় দেড় বছরে তিন ঈদের মেহ্জাবীনের কাজের চিত্র পাল্টে গেছে। কমেছে অভিনীত ঈদের নাটকের সংখ্যাও। বিধিনিষেধের কারণে গত তিনটি ঈদের আগে আগে শুটিং করেননি মেহ্জাবীন। ঈদের পরে শিথিল বিধিনিষেধের ফাঁকে ফাঁকে কিছু কাজ করেছেন এই অভিনেত্রী।পরের ঈদে সেই নাটকগুলোই প্রচারিত হয়েছে।মেহ্জাবীন বলেন, 'ঈদের কাজগুলোতে গল্প ও নির্মাণে বাড়তি যত্ন থাকে। এ কারণে ঈদের কাজগুলোও গুরুত্বপূর্ণ। সাধারণ সময়ের কাজ হলে তেমন কিছু মনে হতো না। কিন্তু কিছু তো করার নেই। বিধিনিষেধের মধ্যে কেউ কেউ হয়তো কাজ করেছেন। আমি নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার কথা ভেবে কাজ করিনি।' মেহ্জাবীনের জন্য আগামী ঈদও তাই। লাইট-ক্যামেরার সামনে নয়, তাঁর এখন সময় কাটছে চারদেয়ালে মধ্যে। বিধিনিষেধের কারণে আগামী ঈদুল আজহার বেশ কটি কাজ বাতিল করেছেন তিনি। এ অভিনেত্রী জানান, ঈদুল আজহা নিয়ে প্রত্যাশা ছিল। ভেবেছিলেন, এবার হয়তো পূর্ণোদ্যমে ঈদের কাজ করতে পারবেন। আগেভাগে কাজ শুরুও করেছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ, প্লাস ৪.৫, পুনর্জন্ম, যদি কোনো দিনসহ প্রায় ১০টি ঈদের কাজ শেষও করেছেন। এর মধ্যেই আবার করোনা বেড়ে গেল। হঠাৎ করেই বিধিনিষেধ শুরু হলো। ঈদের বেশ কিছু কাজ বাতিল করলেন। ২৮ জুন থেকে শুটিং করছেন না। মেহ্জাবীন বলেন, 'সিনেমা দেখা ও ঘুমানোই এখন কাজ। প্রতিদিনই সিনেমা দেখছি। থ্রিলার বেশি দেখা হচ্ছে।' সরকারি ঘোষণা এসেছে, আগামীকাল থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ। ঈদের আগে শুটিংয়ে ফিরছেন কি? জানতে চাইলে মেহ্জাবীন জানান, যাঁদের ঈদের কাজের সিডিউল বাতিল করা হয়েছে, সবাই যোগাযোগ করছেন। বলেন, 'বিধিনিষেধ শিথিল হচ্ছে, করোনার সংক্রমণ তো কমছে না। বাড়ছেই। ঈদের কাজে ফিরব কি না, এখনো সিদ্ধান্ত নিইনি। ইনডোর শুটিংয়ের অনুমতি আছে। ইনডোরে ভালোভাবে গল্প বলা যাবে কি না, সেটাও ভাবার বিষয় আছে।'
2
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ শনিবার বলেছেন, 'গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ' তিনি আরও বলেছেন, 'যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দু'দিন টিকা দেয়া হবে। কোন কোন কেন্দ্রে দু'দিন টিকা দেয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।' বিডি প্রতিদিন/ফারজানা
6
আগামী দিনে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জনগণ ও অর্থনীতির কল্যাণে উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যাশায় বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে কূটনৈতিক বন্ধুত্বের ৫০তম বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো এক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ প্রত্যাশার কথা জানান। বার্তায় শেখ হাসিনা বলেন, 'আমরা উভয়েই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হতে চাই এবং আগামী দিনে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পাশাপাশি আমাদের জনগণ ও অর্থনীতির সুবিধার জন্য আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চাই।' প্রধানমন্ত্রী বার্তায় আরও বলেন, 'বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার সরকার ও সে দেশের বন্ধুপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।' ১৯৭২ সালের জানুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে অস্ট্রেলিয়ার তাৎক্ষণিক স্বীকৃতিদানের বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অস্ট্রেলিয়ার সহায়তা ও পরবর্তী দশকগুলোয় আর্থসামাজিক উন্নয়নে দেওয়া অব্যাহত সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা লাভের পর বিগত পাঁচ দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দারিদ্র্য দূরীকরণ, জনগণের ক্ষমতায়ন ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনেকাংশে সফল হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, 'আমরা একটি সমৃদ্ধ আধুনিক অর্থনীতি, দায়িত্বশীল দেশ, গণতন্ত্র চর্চাকারী, শান্তি গড়ে তোলা ও বজায় রাখতে সচেষ্ট দেশ হিসেবে এবং নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আমাদের অবস্থান সুসংহত করতে চাই।' প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন অর্জনের পথে অস্ট্রেলিয়া বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হচ্ছে শান্তি, বহুত্ববাদ ও জনগণের মর্যাদার প্রতি অভিন্ন অঙ্গীকার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক আদান-প্রদান এবং শিক্ষা, কৃষি, জ্বালানি খাতে সম্পৃক্ততা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলা, বিনিয়োগ, পরিষেবা, প্রযুক্তি, উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, মানুষের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থপূর্ণ অংশীদারি গড়ে তোলার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার অপার সুযোগ রয়েছে।
6
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 'সহকারী প্রোগ্রামার' পদে নির্বাচিত ৭৬ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত ৭৬ জনের মধ্যে সোনালী ব্যাংকে ১৭ জন, জনতা ব্যাংকে ১৫ জন, রূপালী ব্যাংকে ২৯ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৮ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ জন ও পল্লী সঞ্চয় ব্যাংকে ২ জন। এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত এপ্রিলে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সংশোধন করার অধিকার রাখে।
1
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক মধ্যবয়সী নারী ফুটপাতে বৃহস্পতিবার সকালে কন্যা শিশু জন্ম দেন। এরপর দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে ছিলেন ফুটপাতে। খবর পেয়ে সেই মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার আর্মি অ্যাম্বারকেশনের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটেছে। বর্তমানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে হতভাগ্য মায়ের চিকিৎসা চলছে। নগরীর বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) গাজী ফৌজুল আজীম বলেন, যন্ত্রণায় ছটফট করছিলেন মাঝবয়সী এই নারী। পরে বন্দর থানা পুলিশের এএসআই মো. আমান উল্লাহ তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে যান। এএসআই মো. আমান উল্লাহ বলেন, সকালে খবর পেয়ে দ্রুত আমরা মা ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানসিক ভারসম্যহীন ওই মা তার নাম ঠিকানা কিছুই জানাতে পারছেন না। বর্তমানে মা-মেয়ে দুইজনই সুস্থ আছেন বলেজানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানায়, ফুটপাতে এক নারীর সন্তান জন্মদানের বিষয়টি পুলিশের টহল টিমের নজরে আসে। এ সময় পাগলি মা ও শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করেন কয়েকজন নারী পোশাক শ্রমিক। মানসিক ভারসম্যহীন এই মাযেখানে পড়ে ছিলেন সেটা নির্জন এলাকা। কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলে কোন তথ্য জানা সম্ভব হয়নি। ওই মা এ এলাকায় কবে থেকে অবস্থান করছে সেই তথ্যও জানতে পারেনি পুলিশ।
6
করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা ৮ জুন মাঠে ফিরছে আবার। শনিবার (২৩ মে) লা লিগা ফেডারেশন কে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাঠে ফেরার এই সংকেত দিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী আরো জানান, ৮ জুন থেকে ফুটবলের মতোই স্পেনে আরো কিছু কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হবে। তবে ইতোমধ্যেই সানচেজের দেশে লকডাউন শিথিল হওয়ার ফলে জীবনযাত্রা অনেকটাই ছন্দে ফিরতে শুরু করেছে। লা লিগা প্রেসিডেন্ট তেবাস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'আমরা এ সিদ্ধান্তে খুব খুশি। তবে আমরা সতর্কতায় ছাড় দেব না। স্বাস্থ্যবিধি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ হবে, যাতে মহামারি আবারও ফিরে আসতে না পারে।' করোনা সংক্রমণের জন্য গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। একটা সময়ে বিশ্বের প্রায় সমস্ত দেশকে ছাপিয়ে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছিল এই দেশে। চলতি সপ্তাহ থেকেই অনূর্ধ্ব ১০ জনের দলে আবার অনুশীলন শুরু করেছে 'লা লিগা'র বিভিন্ন ক্লাবগুলো। লা লিগার চলতি মৌসুমে আরও ১১টি ম্যাচ বাকি রয়েছে। এর আগে লিগের প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছিলেন, ১২ জুন থেকে লিগ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
12
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত করে রায় ঘোষণা করার জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো: আখতারুজ্জামানের আদালতে আজ বুধবার এ আদেশ দেন। এদিকে এ মামলায় দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে করা অনাস্থা প্রস্তাবের বিষয়েও আগামী ৩০ সেপ্টেম্বর আদেশ দেয়া হবে। সে পর্যন্ত জামিন দেয়া হয়েছে মনিরুল ইসলাম খানকে। তবে গ্রেফতারকৃত জিয়াউল ইসলাম মুন্নার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়ার জামিনও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ আদালতে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, মামলা পরিচালনায় আসামি পক্ষ আদালতকে সহযোগিতা করছে না। তাই তিনি যুক্তিতর্ক উপস্থাপনের সমাপ্তি ঘোষণা করে রায়ের দিন ধার্যের আবেদন করেন। অপরদিকে বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেছেন, খালেদা জিয়ার সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে কাল্পনিক মামলা দেয়া হয়েছে। তারা এ বিষয়ে জামিনের জন্য উচ্চ আদালতে জামিন আবেদন করছেন। এছাড়া কয়েকজন অসুস্থ থাকায় তারা আদালতে আসতে পারছেন না। তারা এ মামলার শুনানি পেছনোর জন্য সময় চাইলে আদালত তা নামঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেন। গত ২৪ সেপ্টেম্বর খালেদার অনুপস্থিতিতে মামলার বিচারের আদেশ দেয়ায় আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে মামলার কার্যক্রম মুলতবি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। আদালত ওই আবেদন নামঞ্জুর করলে বিচারকের প্রতি অনাস্থা দেন তাদের আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। অপর আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।
6
উপজেলার প্রভাবশালী ২ বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা হলেন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান ও টেংগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার। শুক্রবার গজারিয়া উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জে-৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাসের হাতে হাত রেখে তারা আওয়ামী লীগে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়। ২ বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উভয় দলের নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসহাক আলী জানান, বিএনপি একটি বড় দল। এখানে নেতাকর্মী আসবে, যাবে এটাই স্বাভাবিক। এদিকে, এড.মৃণাল কান্তি দাস তার প্রতিক্রিয়ায় বলেন, তারা আওয়ামী লীগের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে ভীড়েছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজীবন আওয়ামী লীগের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
6
মারকুটে চরিত্রে আর নয়। নিপাট ভালো মানুষ, হস্তরেখাবিদ হিসেবে দেখা যাবে দক্ষিণি তারকা প্রভাসকে। বাহুবলী ও সাহো ছবিতে দুই রকম অ্যাকশনই দেখিয়েছেন তিনি। নতুন ছবিতে তিনি হবেন জ্যোতিষী। পাশাপাশি এই ছবিতে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে পূজা হেগড়েকে। প্রভাসের নতুন ছবি নিয়ে তাঁর ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে। তবে তাঁরা নিজেরাও জানেন না যে এবার এক নতুন প্রভাসকে আবিষ্কার করতে যাচ্ছেন তাঁরা। চরিত্রের পাশাপাশি ছবির বিষয়ও ব্যতিক্রম। দক্ষিণি পরিচালক কে কে রাধাকৃষ্ণ পরিচালিত এই ছবিটি হবে রেট্রো লাভ স্টোরি। ছবির নাম এখনো ঠিক হয়নি। দুই পর্যায়ে ছবির শুটিং করা শেষ। কিন্তু ছবির পুরো কাহিনি এখনো কাউকে জানাননি পরিচালক। সেটে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা, যাতে শুটিং-সংক্রান্ত কোনো খবর বাইরে না বের হয়। ছবিটি মুক্তি পাবে তিনটি ভাষায়। ১৯৬০ থেকে ৭০-এর দশককে এই ছবিতে ফুটিয়ে তোলা হবে। থাকবে নানা রকম সামাজিক বার্তা। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ছবির শুটিং চলছে এখনো। কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ের জন্য চারটি সেট তৈরি করা হয়েছে। ম্যায়নে প্যায়ার কিয়াখ্যাত নায়িকা ভাগ্যশ্রীকে এই ছবিতে প্রভাসের মায়ের চরিত্রে দেখা যাবে। আগামী মাসে অস্ট্রিয়াতে ছবির আউটডোর শুটিং হবে।
2
পাচারের চেষ্টার শিকার একটি লজ্জাবতী বানরকে সম্প্রতি উদ্ধার করেছে বন বিভাগ। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান-সংলগ্ন জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে এটিকে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় একটি জার্মান সংস্থার তত্ত্বাবধানে বানরটির পরিচর্যা চলছে। আদর-যত্ন পেয়ে বানরটি ধীরে ধীরে বনে ফিরতে প্রস্তুত হয়ে উঠছে। ১৩ এপ্রিল ভোরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে খবর আসে, হবিগঞ্জের চুনারুঘাটে একটি লজ্জাবতী বানর আটক আছে। একটি পুকুরের পাড় থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেছেন সবুজ মিয়া নামের এক ব্যক্তি ও তাঁর এক সহযোগী। লজ্জাবতী বানরটি সবুজ মিয়ার বাড়িতেই আছে। সবুজ মিয়া ১১ এপ্রিল বিকেলে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে আসেন। বানরটিকে একটি চক্র পাচারের চেষ্টা করছিল। ঘটনাটি জানার পর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে ওই দিন (বুধবার) সকালেই বন্য প্রাণী বিভাগের একটি দল ঘটনাস্থল হবিগঞ্জের চুনারুঘাটের রানীরবাজার পৌঁছে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে। সেখানে সবুজ মিয়া বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কাছে লজ্জাবতী বানরটিকে হস্তান্তর করেন। লজ্জাবতী বানরটিকে বনে ফেরার মতো সুস্থতা পর্যবেক্ষণ ও পরিচর্যার জন্য এটিকে রাখা হয় জানকীছড়া রেসকিউ সেন্টারে। উদ্ধারের দিন বিকেল থেকেই লজ্জাবতী বানরটির পরিচর্যা ও পর্যবেক্ষণের দায়িত্বে আছে জার্মানির প্লামপ্লরিস ই ভি নামের একটি সংস্থা। সংস্থার পক্ষে লজ্জাবতী বানরটির দেখাশোনাকারী চঞ্চল গোয়ালা আজ শনিবার প্রথম আলোকে বলেন, বানরটি এখন মোটামুটি ভালো আছে। তবে কানে গরুর শরীরে থাকে এ রকম পোকায় ভরা। এ জন্য মাঝেমধ্যে ছটফট করে। সারা দিন ঘুমিয়ে কাটায়। সন্ধ্যা হলে আস্তে আস্তে জেগে ওঠে। চঞ্চল গোয়ালা বলেন, এটি একটি পরিণত বয়স্ক লজ্জাবতী বানর। এটিকে জিগাজাতীয় গাছের আঠা ও পোকা উৎপাদন করে খাওয়ানো হচ্ছে। পোকা তিনি নিজেই উৎপাদন করছেন। বন্য প্রাণী গবেষক মো. হাসান আল রাজী প্রথম আলোকে বলেন, 'লজ্জাবতী বানর বাংলাদেশ ও বিশ্বে একটি বিপন্ন প্রাণী। বিভিন্ন কারণে দিন দিন এদের সংখ্যা কমে আসছে। বাংলাদেশে এই প্রাণী রক্ষায় জার্মান সংস্থা প্লামপ্লরিস ই ভির সহযোগিতায় বন বিভাগের সঙ্গে আমরা ২০১৫ থেকে কাজ করছি। এই কাজের একটি হলো আহত ও উদ্ধার হওয়া লজ্জাবতী বানরদের পুনর্বাসনকেন্দ্র তৈরি। মূল উদ্দেশ্য, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরের স্বাস্থ্য পরীক্ষার পর যথাযথ স্থানে অবমুক্ত করা।' বন্য প্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। এটি দেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণী। ইংরেজিতে এটিকে বেঙ্গল স্লো লরিস বা নর্থান স্লো লরিস বলে। বৈজ্ঞানিক নাম । এরা বাংলাদেশে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা। এরা নিশাচর। বনের গভীরে উঁচু গাছে থাকতে পছন্দ করে। দিনে গাছের খোঁড়লে বা ঘন পাতার আড়ালে ঘুমিয়ে কাটায়। ঘুমালে শরীরকে গোল বলের মতো করে রাখে। বিরল, নিশাচর ও লাজুক হওয়ায় দিনে এদের সহজে চোখে পড়ে না। এগুলো গাছে গাছেই থাকে। সহজে মাটিতে নামে না। ধীরগতিতে চলাফেরা করে। এরা সাধারণত ফল, পাতা, উদ্ভিদের কষ বা নির্যাস ইত্যাদি খায়। মাঝেমধ্যে বড় কীটপতঙ্গ, পাখির ডিম-ছানা, সরীসৃপও খেয়ে থাকে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বানরটি ভালো আছে। গবেষকেরা যেদিন স্বাস্থ্য পরীক্ষা করে বলবেন ছাড়া যাবে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বনে অবমুক্ত করা হবে।
6
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ভারতে মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদি সরকার গভীর ষড়যন্ত্রে মেতেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানবতার শত্রু। তাকে এ দেশে এনে কোনো ধরনের উৎসব করা ঠিক হবে না। চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের বৃহস্পতিবার দ্বিতীয় দিন ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। ভারতসহ বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে অন্য বক্তারা বলেন, ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছেন মোদি। মোদিকে এ দেশে এনে মুজিব জন্মশতবর্ষ পালনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তারা। সম্মেলনে বক্তব্য দেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সচিব শায়খ দাতুওমাম জাহিদী বিন ওয়াসতেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মাওলানা আবদুল হক আজাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইমুল আহসান খান, আফম খালিদ হোসাইন, ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান, মাওলানা সোহরাব আলী খান কাসেমী (ভারত), গাজী আতাউর রহমান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, উজানীর পীর মাওলানা এহতেরামুল হক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আল্লামা আনোয়ার শাহ, জামিয়া কারীমিয়ার নির্বাহী মুহতামীম মাওলানা মকবুল হোসাইন, যাত্রাবাড়ী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আসাদুল্লাহ আল গালিব (সৌদি আরব), মাওলানা আবদুর রহমান (যুক্তরাষ্ট্র), শায়খুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, মুফতি ওয়ালীউল্লাহ, শায়খুল হাদিস আবদুল আখির, মাওলানা খাজা আহমাদুল্লাহ, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। শুক্রবার তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
6
রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার একটি মেসে রুমমেটের ছুরিকাঘাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, রুমমেটের ছুরিকাঘাতে নিহত দিনমজুরের নাম মো. ডালিম (২৭)। এ ঘটনায় ডালিমের রুমমেট মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান মো. ইলিয়াস প্রথম আলোকে বলেন, ডালিম ও মনসুর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি মেসের একই রুমে থাকতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মনসুর ছুরি নিয়ে পেছন দিক থেকে ডালিমের পিঠ ও হাতে আঘাত করেন। আকতারুজ্জামান ইলিয়াস আরও বলেন, ছুরিকাঘাতে ডালিম মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় ডালিমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোররাত সাড়ে চারটার দিকে ডালিম মারা যান। পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই মনসুরকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন ডালিমের স্বজন। এখন সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।
6
তিনটি পদে ৯ জন নিয়োগ দেবে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।পদের নাম: গবেষণা অফিসার।পদের সংখ্যা: ২টি।বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্র-সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।পদের নাম: মূল্যায়ন অফিসার।পদের সংখ্যা: ২টি।বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্র-সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।পদের নাম: কারিগরি তদারককারী।পদের সংখ্যা: ৪টি।বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমানের এবং তৎসহ পলিটেকনিক/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যন্ত্রপ্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত পলিটেকনিক/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যন্ত্রপ্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা।পদের নাম: সহকারী প্রকাশনা অফিসার।পদের সংখ্যা: ১টি।বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অথবা মুদ্রণ ও প্রকাশনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।বয়সসীমা: প্রথম তিনটি পদের ক্ষেত্রে ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। শেষ বা চতুর্থ পদের ক্ষেত্রে ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।নির্ধারিত ফি: ৫৬০ টাকা (ফি ৫০০ এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকা)।আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ://... ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। এ ছাড়া বিস্তারিত জানতে পারেন ://.../. ঠিকানায় গিয়ে।আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর, ২০২১ (বিকেল ৫টা)।
1
তৃতীয় ধাপে নেত্রকোনার কলমাকান্দার লেংগুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কেবলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম ওরফে গোলাপ এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ওই ইউপির বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ও তাঁর কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গতকাল গভীর রাতে সাইদুর রহমান ভূঁইয়া ও তাঁর সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগ করেছেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, বেঞ্চসহ নির্বাচনী পোস্টার পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। তবে এসব অভিযোগ 'হাস্যকর' বলে মন্তব্য করেছেন সাইদুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, 'বিষয়টি খুবই হাস্যকর। আমার লোকজন কেন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেবে! বরং প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ কর্মী-সমর্থদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এমন হীন কাজ চালাচ্ছেন। এখন নিজেরাই রাতে ওই ঘরে আগুন দিয়ে আমাকে ও কর্মী-সমর্থকদের হয়রানি করছেন।' কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
9
মানব পাচার আইনের মামলায় উচ্চ আদালতে ছোট ভাই রফিকুল ইসলামকে দেখিয়ে জামিন নিয়ে লাপাত্তা হওয়া কক্সবাজারের রামুর সেই আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আলাউদ্দিনের মা রাজিয়া বেগম ও বড় ভাই মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের তিনজনকে একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন যে মানব পাচার মামলার পলাতক আসামি, সেটি পুলিশ নিশ্চিত করেছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসেন প্রথম আলোকে বলেন, রামুর একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি হিসেবে মঙ্গলবার রাতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়ার একটি আস্তানা থেকে আলাউদ্দিনসহ তাঁর মা রাজিয়া বেগম ও বড় ভাই মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তিনজনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত রাজিয়া বেগম ও মঈন উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আলাউদ্দিন আদালতের কাছে নিজেকে রফিকুল ইসলাম দাবি করলে বিপত্তি দেখা দেয়। তখন বিচারক আলাউদ্দিনের আসল পরিচয় শনাক্ত করতে রামু থানা-পুলিশকে নির্দেশ দেন। আলাউদ্দিন এখন পুলিশের হেফাজতে আছেন। ওসি আরও বলেন, ছোট ভাই রফিকুল পরিচয় দিয়ে আলাউদ্দিন অতীতে অনেক কিছু করেছেন। এই আলাউদ্দিন রফিকুল নন, আসল আলাউদ্দিন। আগামীকাল আলাউদ্দিনকে পুনরায় আদালতে পাঠানো হবে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন চট্টগ্রামের লোহাগাড়ার উজানটিয়ার বাসিন্দা নুরুল ইসলাম। আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন। আদালতের বাদীপক্ষের আইনজীবী জি এম জাহিদ হোসেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলে তাঁর ছোট ভাই রফিকুলকে (১২) দাঁড় করানো হয়। আদালত ১২ বছর বয়সী শিশু রফিকুলকে আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। ওই সংবাদের ছবিতে দেখা গেছে, আদালত প্রাঙ্গণে আইনজীবীর সঙ্গে আলাউদ্দিনের জায়গায় রফিকুল ইসলাম ও তার মা রাজিয়া বেগম দাঁড়িয়ে আছেন। ২২ বছরের তরুণ আলাউদ্দিনের জায়গায় ১২ বছরের শিশু রফিকুলের ছবি দেখে রামুর বাসিন্দারা অবাক হন। এরপর বিষয়টি নিয়ে পুলিশ তৎপর হলে আলাউদ্দিন উধাও হয়ে যান। সঙ্গে রফিকুল, মা রাজিয়া বেগমসহ পরিবারের সবাই আত্মগোপন করেন। ২০২১ সালের ১ ডিসেম্বর প্রথম আলোতে 'ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, লাপাত্তা দুজনই' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। থানা-পুলিশ জানায়, ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিন (২২), মঈন উদ্দিনসহ (২৪) কয়েকজন মিলে মামলার বাদী ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমদের পাড়ার বাসিন্দা মো. রফিককে (৩০) হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। লাঠির আঘাতে রফিক মাটিতে ঢলে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালান। এ ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত রামু থানাকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ২০২১ সালের ১৫ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামু থানার পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল ইসলাম আদালতে আলাউদ্দিন, মঈন উদ্দিন, রাজিয়া বেগম, জয়নাল উদ্দিন ও রোকসানা বেগমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সবাই আত্মগোপন করেন। মামলার বাদী মো. রফিক বলেন, মানব পাচার মামলায় ছোট ভাই রফিকুলকে দেখিয়ে জামিন নেন বড় ভাই আলাউদ্দিন। এ জালিয়াতি প্রকাশ পেলে আলাউদ্দিন ও ছোট ভাই রফিকুল আত্মগোপন করে। গতকাল আলাউদ্দিনসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ, পুলিশ আলাউদ্দিন ও রফিকুলকে দুই বছর ধরে খুঁজছিল। রামু থানা-পুলিশ জানায়, ২০১৯ সালের ২২ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হয়। কিন্তু গ্রেপ্তারের ভয়ে দুই ভাইয়ের কেউ চট্টগ্রামের আদালতের হাজিরা দেন না। মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ জুন আলাউদ্দিনসহ অন্য আসামিরা মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মামলার বাদী নুরুল ইসলামকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারের দরিয়ানগর উপকূলে নিয়ে যান। সেখান থেকে নুরুল ইসলাম ও একই এলাকার হেলালউদ্দিনকে ট্রলারের মাধ্যমে জাহাজে তুলে দেওয়া হয়। কয়েক দিন পর জাহাজটি থাইল্যান্ড উপকূলে তাঁদের নামিয়ে দেয়। সেখানকার দালালেরা তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এরপর ওই দুজনকে মালয়েশিয়ায় দালালের হাতে তুলে দেওয়া হয়। ২০১৭ সালের জুনে মালয়েশিয়া পুলিশ অবৈধ অভিবাসী হিসেবে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এক বছর কারাভোগের পর বাংলাদেশ সরকার ২০১৮ সালের অক্টোবর মাসে নুরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনে। এরপর ২৯ অক্টোবর আলাউদ্দিনসহ ছয় আসামির বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা করেন নুরুল ইসলাম। ২০১৯ সালের ২৭ নভেম্বর কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম আলাউদ্দিনের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, পত্রপত্রিকায় আলাউদ্দিনের যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি আলাউদ্দিনের ছোট ভাই রফিকুল ইসলামের।
6
মির্জাপুরে নিউমোনিয়া প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়েছে। এ সময় নিউমোনিয়ার প্রতিকার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়। গতকাল রোববার পৃথক তিনটি ক্যাম্প স্থাপন করে এই প্রচার চালানো হয়।দিবসটি উপলক্ষে সকালে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) উদ্যোগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই ক্যাম্প স্থাপন করা হয়। এদিকে কুমুদিনী হাসপাতালের নতুন লাইব্রেরিতে নিউমোনিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ক্যাম্পের উদ্বোধন করেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ ত্রয়ী বড়ুয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।এ সময় ড. সেঁজুতি সাহা বলেন, 'প্রতিবছর বিশ্বে নিউমোনিয়ায় ৮ লাখ শিশু মারা যায়; তার মধ্যে শুধু বাংলাদেশেই ৫০ হাজার। তবে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসছে। কিন্তু আমাদের আরও কমাতে হবে। অবশ্যই প্রত্যেক শিশুকে টিকা দিতে হবে। এ ছাড়া প্রত্যেক শিশুর পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে।
6
খেপেছেন অ্যাঞ্জেলিনা জোলি। নীরবতা অনেক হয়েছে। সন্তানদের অভিভাবকত্ব পেতে মরিয়া এই হলিউড তারকা এবার প্রকাশ্যে আনলেন এত দিন গোপন রাখা কিছু কঠিন সত্য। আদালতে গিয়ে জানালেন, সাবেক স্বামী ও হলিউড তারকা ব্র্যাড পিট তাঁকে নির্যাতন করতেন। ৪৫ বছর বয়সী জোলি জানান, প্রায়ই বাড়ি ফিরে পিট তাঁকে পেটাতেন। আর এসব ঘটত সন্তানদের সামনেই। প্রয়োজনে তাঁর সন্তানেরা এ বিষয়ে সাক্ষ্য দেবে! এক দিনের ব্যবধানে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। জোলির অভিযোগ আর ম্যাডক্সের বিবৃতি দুটোই নিশ্চিত করেছে দ্য ইনসাইডার এবং ইয়াহু। জোলির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে দ্য ইনসাইডার লিখেছে, জোলি অভিযোগ জানানোর পরদিনই ম্যাডক্স তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এসেছে। এমনকি ম্যাডক্স তার নাম 'ম্যাডক্স জোলি পিট' থেকে 'পিট' বাদ দিয়েছে। কোথাও সে 'পিট' লেখে না। তার নাম এখন শুধুই ম্যাডক্স জোলি। আর পিটকে নামের শেষাংশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। এ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই তদন্তে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এসব পটভূমি। অন্যদিকে মারাত্মক সব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা ব্র্যাড পিট। সন্তানদের না দেখতে পেয়ে তিনি নাকি খুবই মনঃকষ্টে আছেন। ২০০৬ সালে প্রথমবারের মতো পিট-জোলি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। ২০১৪ সালের ২৩ আগস্ট ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা হয়েছিল 'ব্র্যাঞ্জেলিনা'। আর ২০১৬ সালে জোলি আদালতে বিচ্ছেদের আবেদন করেন। দুই বছরের মাথায় ভেঙে যায় তাঁদের দাম্পত্যজীবন। ২০১৯ সালের ১২ এপ্রিল কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ হয়। অ্যাঞ্জেলিনা ও পিটের তিন সন্তান। শিলোহ এবং যমজ ভিভিয়েন ও নক্স। জোলির দত্তক নেওয়া আরও তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। এই ছয় সন্তান আর মামলা নিয়েই আছেন জোলি। আপাতত অভিনয়, পরিচালনা, লেখালেখি সব যেন শিকেয় উঠেছে তাঁর।
2
চলমান নিষেধাজ্ঞা মেয়াদ বাড়বে কিনা তা আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।নিষেধাজ্ঞার মেয়াদ বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, দেখি সাতদিন পর কি অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। জনগণকে তো সহযোগীতা করতে হবে। সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা না।নিষেধাজ্ঞার মধ্যে সচিবালয়ে বিভিন্ন দফতর খোলা রাখার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা তাদের বলে দিয়েছি, তাদের সুবিধা অনুযায়ী জনবল কমানোর জন্য। অফিস চালানোর জন্য যে পরিমাণ জনবল দরকার তাই থাকবে।করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে সারা দেশে সাতদিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মানুষের চলাচলে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
6
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউপি নির্বাচনে ৬৪৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ৪৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, হাতপাখা প্রতীকে ৭ জন, স্বতন্ত্র ২৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন, সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী।চেয়ারম্যান পদে গজরা ইউপিতে দিয়েছেন ২ জন। কলাকান্দা ইউপিতে ৬ ফতেপুর পূর্ব ইউপিতে ৩ ফতেপুর পশ্চিম ইউপিতে ১ মোহনপুর ইউপিতে ২ দুর্গাপুর ইউপিতে ১ সুলতানাবাদ ইউপিতে ৪ জহিরাবাদ ইউপিতে ৩ জন। ইসলামাবাদে ১ ষাটনলে ২ ফরাজীকান্দিতে ৫ এখলাশপুরে ৫ জন সাদুল্লাপুরে ৬ বাগানবাড়িতে ৫ জন প্রার্থী।
6
গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতার কারণে হবিগঞ্জের বাহুবলে সরকারের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি 'ট্রমা সেন্টার ভবন' অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ ৭ বছরেও স্থানীয় গণপূর্ত বিভাগ স্বাস্থ্য বিভাগের কাছে এই ভবনটি হস্তান্তর করতে পারেনি। ফলে একদিকে অযত্ন-অবহেলায় বিনষ্ট হচ্ছে কোটি-কোটি টাকার সরকারি সম্পদ। সেই সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্ঘটনায় আহত স্থানীয় জনগণ। জানা যায়, মহাসড়কে দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ২০১০ সালে ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ট্রমা সেন্টার নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ১০ শয্যার ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয় ২০১৩ সালে। এতে ব্যয় হয় ৩ কোটি ১৮ লাখ টাকা। ২০১৪ সালের জানুয়ারি মাসে ভবনটি গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে চিঠি দেয় গণপূর্ত বিভাগ। কিন্তু গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় সেটি গ্রহণ করতে রাজি হয়নি স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে দু'বিভাগের চিঠি চালাচালিতেই কেটে গেছে ৭ বছর। আরও জানা যায়, যথা নিয়মে ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে ২০১৪ ও ২০১৫ সালে দুইবার 'তাগাদাপত্র' দেওয়া হয় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে। একই সময়ে গ্যাস সংযোগের ডিমান্ড নোট চেয়ে জালালাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানীকে চিঠি দেয় গণপূর্ত বিভাগ। কিন্তু এতে কোনো সাড়া দেয়নি জালালাবাদ কর্তৃপক্ষ। পরে এভাবেই ঝুঁলে থাকে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের বিষয়টি। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় ভবনটি আমরা গ্রহণ করতে পারছি না। ইতোমধ্যে অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে গেছে নির্মিত ভবনের বিভিন্ন অংশ ও আসবাবপত্র। আমরা বার বার 'তাগাদাপত্র' দিলেও সাড়া দিচ্ছে না গণপূর্ত বিভাগ। ফলে বিলম্বিত হচ্ছে হস্তান্তর প্রক্রিয়া। এ বিষয়ে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুল আলম শামীম।
6
ঢাকা টেস্টে ভালো খেলার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারানোর শঙ্কায় মাহমুদুল্লাহর দল। প্রথম টেস্টে সিলেটে বড় ব্যবধানে হেরেছে তারা। আর দ্বিতীয় টেস্টে ঢাকায় জিম্বাবুয়ে জিতলে বা ড্র করলে সিরিজ হারবে বাংলাদেশ। তাই জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে। আর ঘুরে দাঁড়ানোর প্রশ্নে ব্যাট হাতে ভালো করতে হবে বাংলাদেশ দলকে। টেস্টে সাকিবের বদেলে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহ বলেন, 'দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। দাপটের সঙ্গে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এর কোন বিকল্প নেই আমাদের হাতে।' রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, সিলেট ম্যাচের পরে পুরো দল একসঙ্গে বসে আলাপ করেছে। ওই টেস্টের ইতিবাচক ও ভুল নিয়ে কথা বলা হয়েছে নিজেদের মধ্যে। এই ম্যাচে ভুল করার কোন সুযোগ নেই দলের। এছাড়া মাহমুদুল্লাহ মনে করেন, দলের শক্তির জায়গাগুলো প্রয়োগ করতে পারলে ভালো করবে দল। বাংলাদেশ এ নিয়ে সর্বশেষ শেষ আট ইনিংসে ২০০ রানের গন্ডি পেরোতে পারেনি। বাংলাদেশ অধিনায়ক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সেই চিন্তার কথা জানালেন। তিনি বলেন, 'আমাদের মূল চিন্তার জায়গা বোলিং। আমরা অন্য ফরম্যাটে ব্যাটিংয়ে ভালো করছি। কিন্তু টেস্টে এসে আর পারছি না। এটা নিয়ে অবশ্য বেশি ভাবলে আমাদের ওপর চাপ চলে আসবে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা মাঠে খেলতে চাই। নিজেদের খেলাটা খেলতে পারলে আমাদের ভালো করার দারুণ সুযোগ আছে।' বাংলাদেশ দল প্রথম টেস্টে সিলেটে বাজেভাবে হেরেছে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক জানান, তারা ঠিক মতো উইকেট বুঝে উঠতে পারেননি। আর সে কারণে তারা ভালো করতে পারেনি। এছাড়া তিন স্পিনারের সঙ্গে এক পেসার খেলানোর ব্যাপারেও একই কথা বলা হয় দল থেকে। মিরপুরের উইকেট আরও বেশি অচেনা আচরণ করে। আর তাই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অনেক কিছু নির্ভর করছে উইকেটের ওপর। নির্ভর করছে উইকেট ঠিকঠাক চেনার ওপরও।
12
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ সালের ব্যাচের বন্ধু সংগঠনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৪শ' শীতার্ত পরিবারের মাঝে ৪শ' কম্বল ও শিশুদের জন্য ৪শ' সোয়েটার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাব হোসেন, বন্ধু সংগঠনের আব্দুর রাজ্জাক, আনিসুর রহমান, বাবুল আক্তার খান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ফরিদ হোসেন, ফরিদ আহম্মেদ চঞ্চল প্রমুখ।
6
নরসিংদীর শিবপুরে গতকাল বুধবার নানা কর্মসূচির মাধ্যমে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শিবপুর হানাদার মুক্ত হয়।এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খান। সভা সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মোতালিব খান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, সাবেক সহসভাপতি এ কে নাসিম আহমেদ হিরন, সাবেক সহকারী কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা।আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, '৮ ডিসেম্বর শিবপুরের ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন শিবপুরকে শত্রুমুক্ত করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এখন আমাদের কাজ হচ্ছে স্বাধীন সোনার বাংলা গড়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করে গেছেন তা শেষ করতে, তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।'
6
সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ভর্তি মেলায় শিক্ষার্থীদের বিপুল সাড়া পাওয়া গেছে। গত শনিবার শুরু হওয়া মেলা গতকাল সোমবার শেষ হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, নগরীর দরগাহ গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভর্তি মেলা গত শনিবার শুরু হয়। মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসেও একই সঙ্গে শুরু হয় ভর্তি মেলা। শুরুতে দুদিন মেলা আয়োজনের সিদ্ধান্ত ছিল। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহ দেখে মেলার পরিধি একদিন বাড়ানো হয়।
6
নালিতাবাড়ী আকিব ইসলাম খান অমি (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অমি শাহীন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ও নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস এলাকার আব্দুর রউফ খানের ছেলে। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় নাজমুল স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে ফেরার সময় নিখোঁজ হয় অমি। পরদিন রোববার নালিতাবাড়ী থানায় একটি জিডি করা হয়। পুলিশ তাৎক্ষণিক তদন্তে নামে। একপর্যায়ে অমির পরিবারের পক্ষ থকে বেশকিছু তথ্য দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে কালিনগর এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে রাকিব (১৯), তার ভাগ্নে জসিম ও সিয়াম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। এক পর্যায়ে সাবেক কাউন্সিলর বকুলের ধানক্ষেতে একটি প্লাস্টিকের বস্তায় অমির লাশ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে হয়। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এ হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
6
নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার একলাশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন - উপজেলার বাবুনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০), মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১) ও কামাল উদ্দিনের ছেলে সাগর (২২)। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রাতে গোপন খবরের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিচ, একটি লোহার রড ও একটি কান্তা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
6
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ আদেশ দেন। গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। নাসির ও অমি মাদক মামলায় রিমান্ডে যাওয়ায় ওইদিন রিমান্ড শুনানি হয়নি। মাদক মামলায় রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন। গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরো চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমণির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৩ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার চান পরীমণি। এরপর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
6
পটুয়াখালীতে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মেহেরীন আফরোজ নামে ৬ষ্ঠ শ্রেণির এক পথচারী শিক্ষার্থী আহত হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের বাসা থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যালয়ের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিশু শিক্ষার্থী মেহেরীন আফরোজ আহত হয়। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার বলেন, 'বেগম খালেদা জিয়াকে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দুই নম্বর বাঁধঘাট থেকে বিএডিসির কার্যালয়ের সামনে হয়ে সদর রোডের দিকে যাচ্ছিলাম। মিছিলটি সরকারি কলেজ অতিক্রমকালে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পরে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ হয়। পরে পুলিশ এসে আমাদের ওপর লাঠিপেটা করে এবং আমার বাসা থেকে আমার ও আমার ছোট ভাইয়ের তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।'অন্যদিকে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি আশীষ কুমার হৃদয় বলেন, 'আমরা কোনো হামলা করিনি। বরং ছাত্রদলের কিছুসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। সেখানে আমরা ছাত্রলীগের কর্মীরা তা প্রতিহত করেছি মাত্র। এটুকুই হয়েছে আর কিছু হয়নি।'এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার মো. মনিরুজ্জামান বলেন, 'কাগজপত্র না থাকায় মোটরসাইকেল তিনটি জব্দ করা হয়েছে। এছাড়া দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'
6
হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বৃহস্পতিবার রাতে এ ঘোষণা করেন। বৃহস্পতিবার হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর সংগঠনটির নেতারা নতুন আমির নিয়োগের সিদ্ধান্ত নেন। হেফাজতের ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিবুল্লাহ বাবুনগরী। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
6
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, কোনো পরিবারে ছেলে-মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হলে সেই পরিবার সরকারি সব সুবিধা থেকে বঞ্চিত হবে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ জাতীয় কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।নারী অধিকারকে মানবাধিকার উল্লেখ করে সভায় বাংলাদেশে বাল্যবিবাহের হার-সংক্রান্ত একটি সরকারি জরিপ তুলে ধরেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা। তিনি জানান, দেশে বাল্যবিবাহের হার ক্রমান্বয়ে কমছিল। কিন্তু করোনাকালীন এটা আবার বেড়ে গেছে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা ও প্রবাসীদের দেশে ফিরে আসাকে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।যারা বাল্যবিবাহকে উৎসাহিত করছে ও বাল্যবিবাহের সঙ্গে জড়িত, তাদের শাস্তির ব্যাপারে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সাংসদ মেহের আফরোজ। তিনি বলেন, হতদরিদ্র পরিবারগুলোকে সহযোগিতার পরও তারা তাদের অবস্থা উন্নতি করতে পারছে না। কেন পারছে না, এটা দেখতে হবে।বাল্যবিবাহ প্রতিরোধের জাতীয় কমিটিতে ৩০ জন সদস্যের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি দুটি বেসরকারি সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘকে যুক্ত করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে যুবসমাজকে আরও সচেতন ও প্রশিক্ষণ দিয়ে তাদের মাঠপর্যায়ে কাজ করানোর কথা উল্লেখ করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির।ব্র্যাকের পরিচালক কে এম মোর্শেদ বলেন, 'বাল্যবিবাহের পর ভুক্তভোগী সেই মেয়েটাকে কীভাবে স্কুলে ফিরিয়ে আনব এটা নিয়ে আমরা কেউ ভাবি না। ওদের কীভাবে আবার স্কুলে ফিরিয়ে আনা যায়, এটা নিয়ে একটা পরিকল্পনা থাকলে ভালো হতো।'এ ছাড়া সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা বাল্যবিবাহ প্রতিরোধে তাঁদের কার্যক্রম ও পরামর্শ তুলে ধরেছেন। কাজিদের প্রশিক্ষণ, জন্মনিবন্ধন ডিজিটালাইজেশন, ইউনিয়ন পরিষদে কাজি অফিসগুলোকে নিয়ে যাওয়া, বাল্যবিবাহকে অবৈধ ঘোষণা করা, বাল্যবিবাহের শিকার মেয়েদের বয়সভেদে বাল্যবিবাহের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি এবং সব মিলিয়ে বাল্যবিবাহবিরোধী প্রচার বৃদ্ধির দাবিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
6
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছে তা দুরভিসন্ধিমূলক। বিক্রেতাদের কম মূল্য দিতেই এমন অবস্থা সৃষ্টি করেছে। চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গা। আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সভায় সভাপতিত্ব করেন। গতকাল শুক্রবার রাতে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডিয়াম সভার বরাত দিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ২৩ আগস্ট হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। এরশাদ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তাই ২৩ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট বাদ জোহর সারা দেশে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধী দলীয় নেতা এবং রংপুর-৩ আসনে প্রার্থী নির্ধারণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী হবে। এর আগে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
9
২০০৪ সালের দিকে ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি জিম্বাবুয়ের বিজনেসওমেন চেলসি ডেভির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর অবৈধভাবে নজরদারি করার অভিযোগ উঠেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওপর, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার সেই ঘটনায় ক্ষমা চেয়েছেন বেসরকারিভাবে নিয়োগকৃত তদন্তকারী গ্যাভিন বরোজ। সোমবার এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে বিবিসি।বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, গ্যাভিন বরোজ, নিউজ অবব দ্য ওয়ার্ল্ড ও দ্য সান পত্রিকার বিরুদ্ধে চলমান আইনি মামলার একজন সাক্ষী। তিনি বিবিসির এক ডকুমেন্টারিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'ওই সময় তিনি এবং সংবাদমাধ্যমগুলো নির্মম ছিল।' যদিও তাঁর দাবিগুলো এখনো আদালতে পরীক্ষা করা হয়নি এবং দৃঢ়ভাবে বিতর্কিত।ব্রিটিশ দৈনিক দ্য সান, দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশক, নিউজ গ্রুপ নিউজপেপার ও ডেইলি মিরর পত্রিকার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রিন্স হ্যারি একজন। ব্যক্তিগত ফোন হ্যাক এবং অন্যান্য অবৈধ সংবাদ সংগ্রহের কার্যকলাপের অভিযোগে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন।গ্যাভিন বরোজ বলেন, 'সে সময় প্রিন্স উইলিয়ামের চেয়ে প্রিন্স হ্যারির প্রতি মিডিয়ার অনেক বেশি আগ্রহ ছিল। কয়েকজন সম্পাদক আমাকে ব্যাখ্যা করেছিলেন যে, হ্যারি মূলত নতুন ডায়ানায় (প্রিন্সেস ডায়ানা, হ্যারি ও উইলিয়ামসনের মা) পরিণত হয়েছেন।' সম্পাদক তাঁকে বলেছিলেন, প্রিন্স হ্যারিকে প্রথম পাতায় রাখলে খবরের কাগজ বেশি বিক্রি হবে।চেলসি ডেভি ও প্রিন্স হ্যারির সম্পর্ক নিয়ে তিনি বলেন, '২০০৪ সালে তারা যখন ডেটিং শুরু করে, তখন এটি ব্যবসার একটি নতুন লাভজনক পথ খুলে দেয়। অনেক ভয়েসমেইল হ্যাকিং চলছিল, তার ফোনে এবং যোগাযোগের মাধ্যমগুলোতে প্রচুর নজরদারির কাজ শুরু হয়। চেলসি যখন তার (প্রিন্স হ্যারি) সঙ্গে দেখা করতে যেত তখন বন্ধুদের কাছে এ নিয়ে বড়াই করত। তদন্তকারীরা তার (চেলসি ডেভি) মেডিকেল রেকর্ড, প্রাক্তন প্রেমিক এবং তার শিক্ষাজীবনের বিবরণেও আগ্রহী ছিল।'এ সময় ক্ষমা চেয়ে এই তদন্তকারী বলেন, 'আমি খুবই দুঃখিত। এমন করেছিলাম কারণ, আমি তখন লোভী ছিলাম, সার্বক্ষণিক কোকেইনের (মাদক) মধ্যে ডুবে থাকতাম এবং ভদ্রতার মিথ্যা জায়গায় বাস করতাম।'
3
বলিউডে ইতিমধ্যে অভিনয়ের খাতা খুলে ফেলেছেন এমন অনেক তরুণ তারকার ভাই কিংবা বোনও অভিষেকের অপেক্ষায় আছেন। কারও কারও অভিষেক হয়েও গেছে। এমন সহোদর-সহোদরাদের একসঙ্গে রুপালি পর্দায় দেখলে কেমন লাগবে? বলিউডের এমন ভাই-বোনদের নিয়ে থাকল এবারের আয়োজন।
2
রাজধানীতে করোনার (কোভিড-১৯) বিভিন্ন হাসপাতালে ঢাকার বাইরের রোগীর চাপ বেড়েই চলেছে। তাদের বেশিরভাগেরই আইসিইউয়ের প্রয়োজন হচ্ছে। ফলে আইসিইউয়ের চাহিদা বেড়েছে। আর রাজধানীর বাইরে থেকে আসা কোভিড রোগীরা বেশি মারা যাচ্ছেন। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, 'ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ৪০ শতাংশ ৪৮ ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছেন।' রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর করোনা রোগীর চাপ বেড়েছে। ঢাকার বাইরে অধিকাংশ রোগী জটিল অবস্থায় ঢাকায় আসছেন। তাদের চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপ বেড়েছে। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, হাসপাতালে করোনা সেবার জন্য ৭০৬ শয্যার মধ্যে বর্তমানে ৮টি শয্যা খালি আছে। এই হাসপাতালে ২৪টি আইসিইউ আছে। বর্তমানে এর একটিও খালি নেই। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
আত্মার পরিচ্ছন্নতা ও গুনাহমুক্ত থাকা নৈতিক জীবনের ভিত্তি। ইসলামের চোখে যা কিছু অন্যায় এবং যা কিছু অন্তরকে কলুষিত করে, তা থেকে জীবনকে পবিত্র রাখার অনুশীলন করা মোমিনের জন্য আবশ্যক। কোরআন-হাদিসে আত্মশুদ্ধি অর্জন করে নৈতিক জীবন গঠনের জোর তাগিদ দেওয়া হয়েছে।মানুষ স্বভাবতই মন্দ কর্মপ্রবণ। প্রবৃত্তির তাড়নায় সে অন্যায় ও অসৎ কাজে জড়িয়ে পড়ে। তাকে সৎপথে ফেরাতে প্রয়োজন নৈতিকতার শিক্ষা। আল্লাহ তাআলা এ উদ্দেশ্যেই যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নৈতিকতার মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, 'তিনি তাদের আল্লাহর কিতাব পাঠ করে শোনাবেন আর তাদের কোরআন ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের হৃদয় পবিত্র করবেন।' (সুরা-২: বাকারা, আয়াত: ১২৯) নবী (সা.) বলেছেন, 'আমাকে উত্তম শিষ্টাচারের পূর্ণতার জন্য পাঠানো হয়েছে।' (সিলসিলা সহিহা, হাদিস: ৪৫)নৈতিক জীবন গঠনের পূর্বশর্ত আত্মার পরিশুদ্ধি। আত্মা যখন শুদ্ধ, সুন্দর ও কাচের মতো পরিষ্কার হয়ে যায়, তখন গুনাহমুক্ত জীবন গঠন সহজ হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, 'জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একখণ্ড মাংসপিণ্ড আছে, যখন তা সংশোধিত হয়, তখন গোটা দেহ সংশোধিত হয়ে যায়। আর যখন তা দূষিত হয়, তখন পুরো দেহ দূষিত হয়ে যায়। মনে রেখো, সেটাই অন্তর।' (সহিহ্ বুখারি, হাদিস: ৫০)।আত্মা পরিশুদ্ধ হলে মানুষ যেমন মনের গোপন পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি লাভ করে, তেমনি অন্যায়-অনাচারে জড়িয়ে পড়া থেকেও বিরত থাকে। তার মধ্যে থাকে না হিংসা, বিদ্বেষ, অহংকার ও নিষিদ্ধ কামনা-বাসনা। চুরি, দুর্নীতি, সুদ-ঘুষ, খুনখারাবি ও পরনিন্দার মতো কাজে সে জড়াতে পারে না। ফলে সে দুনিয়া-আখিরাতের সাফল্য লাভ করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, 'নিশ্চয়ই সে সফলকাম, যে আত্মাকে পরিচ্ছন্ন করেছে।' (সুরা-৯১: শামস, আয়াত: ৯)পরকালে আল্লাহর কাছে মানুষের ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির কোনো মূল্য থাকবে না, যদি তাদের অন্তর পরিশুদ্ধ না থাকে। অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সব কাজে তার ভয় না থাকলে পরকালীন জীবন মসৃণ হবে না। দৈহিক সৌন্দর্য কিংবা রূপ-লাবণ্য সেদিন কোনো কাজে আসবে না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও সৎকর্মের প্রতিই লক্ষ করেন। এরপর রাসুল (সা.) অন্তর দেখানোর জন্য আঙুল দিয়ে নিজের বুকের দিকে ইশারা করেন।' (সহিহ্ মুসলিম, হাদিস: ২৫৬৪)অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য ভালো কাজের অনুশীলন আবশ্যক। গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা এবং আল্লাহর ভয় সদা অন্তরে জাগরুক থাকলেই শুদ্ধ অন্তরের অধিকারী হওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন আল্লাহর একান্ত অনুগ্রহ। তাই কায়মনোবাক্যে তাঁর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, 'মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ; কিন্তু ওই ব্যক্তি নয়, যার প্রতি আমার প্রতিপালক দয়া করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও পরম দয়ালু।' (সুরা-১২: ইউসুফ, আয়াত: ৫৩)লেখক: অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
10
আমাদের দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে অচিরেই। এ কারণে গর্ভাবস্থায় করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কি যাবে না, তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে অ্যাডিনো ভাইরাসের মাধ্যমে করোনাভাইরাসের স্পাইক প্রোটিন শরীরে প্রবেশ করানো হয়, যাতে আপনার শরীর এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। তাহলে কীভাবে সুরক্ষা দেবে এই ভ্যাকসিন? করোনাভাইরাসের গায়ে যে স্পাইক প্রোটিন থাকে, তার মাধ্যমে সে শরীরের বিভিন্ন কোষে প্রবেশ করে। আপনার অ্যান্টিবডি এই স্পাইক প্রোটিনের সঙ্গে লেগে যায় এবং ভাইরাসটিকে কোষে প্রবেশ করতে দেয় না। যে অ্যাডিনো ভাইরাসের মাধ্যমে শরীরে স্পাইক প্রোটিন প্রবেশ করানো হয়, তা অক্ষম অবস্থায় থাকে। আপনার শরীরে কোনো উপসর্গই প্রকাশ পাবে না। এদের রেপ্লিকেশন অর্থাৎ একটা ভাইরাস থেকে একাধিক ভাইরাস হওয়ার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয় বায়োটেকনোলজির মাধ্যমে। সুতরাং করোনা ভ্যাকসিন যদি গর্ভবতী মা বা শিশুকে বুকের দুধ পান করান এমন মায়েরা গ্রহণ করেন, তাহলে তাত্ত্বিকভাবে কোনো অসুবিধা হওয়ার কথা না এবং এই পর্যন্ত যাঁরা জেনে না-জেনে টিকাটি গ্রহণ করেছেন, তাঁদের কোনো বড় সমস্যা দেখা দেয়নি। তবু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, এটি মায়ের পেটে বেড়ে ওঠা আদরের সন্তানের নিরাপত্তার বিষয়। এখন পর্যন্ত যে উপাত্ত পাওয়া গেছে, তাতে গর্ভাবস্থায় ভ্যাকসিনের সরাসরি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। যদিও এখানে একটি 'কিন্তু' আছে। করোনা ভ্যাকসিন যে গর্ভবতী মা এবং বাচ্চার জন্য ক্ষতিকারক নয়, এটি এখনো সর্বসম্মতভাবে প্রমাণিত হয়নি। কারণ, এটি একটি লম্বা সময়ের গবেষণার বিষয়। করোনা মহামারিতে বিশ্বব্যাপী যা অবস্থা, তাতে এখন অত লম্বা সময়ের গবেষণার সুযোগ নেই। সে জন্য গর্ভাবস্থায় অক্সফোর্ডের টিকা দেওয়ার জন্য বলা হয় না। কিন্তু সব ক্ষেত্রে এই বিধিনিষেধ নেই। চিকিৎসাবিজ্ঞানে যেটি গুরুত্বের সঙ্গে দেখা হয়, সেটি হলো যে ওষুধ/টিকা দেওয়া হবে, তা কি উপকার বেশি করবে নাকি ক্ষতি বেশি করবে। তাহলে দেখা যাক কোন কোন ক্ষেত্রে গর্ভাবস্থায় ভ্যাকসিন দেওয়া যাবে। ১. যদি গর্ভবতী মায়ের কিডনি বা অন্য কোনো অঙ্গ (যেমন লিভার বা যকৃৎ) ট্রান্সপ্ল্যান্ট করা হয়ে থাকে, তাহলে তাঁদের ভ্যাকসিন দেওয়া যাবে। কারণ, এই রোগীদের স্টেরয়েড দিয়ে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দাবিয়ে রাখা হয়। ফলে তাঁরা সহজেই করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন।২. যাঁদের খুব বেশি অ্যাজমার সমস্যা আছে, তাঁদের জন্য ভ্যাকসিন নেওয়া অবশ্য কর্তব্য। ৩. সিকেল সেল অ্যানিমিয়া একধরনের রক্ত রোগ। এই রোগ যাঁর আছে তিনি গর্ভাবস্থায় থাকলে তাঁকে ভ্যাকসিন দেওয়া যাবে।৪। অন্য কোনো রোগের জন্য যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দাবিয়ে রাখা হয়, সে ক্ষেত্রেও ভ্যাকসিন দেওয়াই সঠিক হবে।৫. যদি গর্ভবতী মায়ের ক্রনিক কিডনি ডিজিজ থাকে বা তাঁর কিডনি ডায়ালাইসিস করতে হয়, তাহলে তাঁর জন্য ভ্যাকসিন নেওয়া জরুরি। এ ছাড়া যেসব গর্ভবতী মা সম্মুখসারির যোদ্ধা যেমন ডাক্তার, নার্স বা যেকোনো স্বাস্থ্যকর্মী, তাঁরা এই টিকা নেওয়ার ব্যাপারে পরামর্শ গ্রহণ করতে পারেন। কার জন্য কোন চিকিৎসা প্রয়োজন বা কাকে টিকা দেওয়া যাবে, তার জন্য প্রত্যেককে আলাদা আলাদাভাবে বিচার করতে হবে। আর যেসব মা তাঁদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাঁদের টিকা নিলে কোনো সমস্যা নেই। কিন্তু টিকা দেওয়ার ব্যাপারে কোনো জোর-জবরদস্তি করা যাবে না। এটা মেডিকেল এথিক্সে পড়ে না। তবে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই টিকা নেওয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তা করা উচিত।মোটকথা, যাঁদের করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের এই টিকা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটা জরুরি। তবে অবশ্যই এ ব্যাপারে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। আপনার সব মেডিকেল রিপোর্ট, কোনো রোগে ভুগছেন কি না, সামগ্রিক শারীরিক অবস্থা, কোন ওষুধ খাচ্ছেন ইত্যাদি ডাক্তারকে জানালে তিনি সঠিক উপদেশ দিতে পারবেন। আরেটা গুরুত্বপূর্ণ কথা হলো, যাঁরা বাচ্চা নেওয়ার কথা ভাবছেন, তাঁরা কিন্তু গর্ভধারণ নিয়ে ভয় পাবেন না। যাঁরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও একই কথা। বাচ্চার জন্য মায়ের দুধের উপকারিতার কথা চিন্তা করুন এবং সঙ্গে সঙ্গে করোনাভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথাও চিন্তা করুন। সিদ্ধান্ত নিন। টিকা নিয়ে বুকের দুধ খাওয়ালে বাচ্চার ক্ষতি হবে, এ রকম তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তেমনি করোনার টিকা পেটের বাচ্চার জন্য নিরাপদ কি না, এটারও পর্যাপ্ত তথ্য নেই। তবে সব সময় দেখতে হবে লাভের পরিমাণ বেশি নাকি ক্ষতির পরিমাণ বেশি। সেই দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ড. মোরতায়েজ আমিন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের পরামর্শক।
8
চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সচেতনতা সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ঘোষণা দেন। গুজব সম্পর্কে তিনি বলেন, এর আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ব্যর্থ হয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়িয়েছে। এটা দেশ ও দেশের বাইরে থেকে করা হয়েছে। কারণ এর মাধ্যমে উস্কে দিয়ে আড়ালে থাকা যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের কোনো ছাড় নয়। যেই হোক আইনের আওতায় নেওয়া হবে এবং সেটা শুরু হয়েছে। গণপিটুনিতে কেউ মারা গেলে হত্যা মামলার আসামি হতে হবে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নিশ্চয় কেউ হত্যা মামলার আসামি হতে চাইবে না। কোনো সন্দেহ হলে ৯৯৯ এ ফোন দিতে হবে। আইজিপি বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তাদের কেউ ছেলেধরা ছিলেন না। সারাদেশ থেকে ৩১ মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের অনেকই সরকারবিরোধী। পুলিশ প্রধান বলেন, গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিংক ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক লিংক ও ইউটিউব লিংক এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল।
6
সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহি ও চিত্রনায়ক ইমনের ফোনালাপের সেই অডিও ক্লিপটি কোথা থেকে আর কীভাবে ফাঁস হলো তার উত্তর খুঁজতে তদন্তে নেমেছে র্যাব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ফাঁস হওয়া আলোচিত ওই টেলিফোন কথোপকথনটির এক প্রান্তে ছিলেন ইমন ও মাহি এবং অপরপ্রান্তে ছিলেন মুরাদ হাসান। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। খন্দকার আল মঈন বলেন, "বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে র্যাবের সাইবার মনিটরিং সেল। র্যাবের সন্দেহ, এটি চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মোবাইল ফোন থেকে ফাঁস হয়ে থাকতে পারে।" এর আগে তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব সদরদপ্তরে ডেকে নেওয়া হয়েছিল চিত্রনায়ক ইমনকে। সেখানে তাকে পাঁচ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, "ইমনকে ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী টেলিফোন আলাপ ফাঁস করা একটি শাস্তিযোগ্য অপরাধ। সে কারণে এই ফোনালাপ কোথা থেকে আর কীভাবে লিক করা হয়েছে, সেটি খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। সেজন্যই ইমনকে ডাকা হয়েছিল। তার ফোন থেকেই রেকর্ডিংটি ছড়িয়েছে কি-না কিংবা তার মাধ্যমে কোনোভাবে সেটা ফাঁস হয়েছে কি না- এসব জানতে চাওয়া হয়েছে।" কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, "কেবল ইমন নয়; ফোনালাপ ফাঁসের ঘটনায় অন্য কেউ জড়িত কি-না তদন্তে সে সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। ইমনের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।" প্রায় দুই বছর কেন তারা এ ঘটনা চেপে রেখেছিলেন? কেন তারা প্রকাশ করেননি, কোথাও কোনো অভিযোগ করেননি এ বিষয়ে ইমন বিবিসিকে বলেন, "দেখুন এটা এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে একজন ফোন দিল, তুই কোথায়? কাল ফোন ধরিসনি কেন? আচ্ছা মাহিকে ফোনটা দে। এখন এইটার জন্য তো আমার ইয়ে হবার কথা না। কিন্তু অপজিট সাইডে উনি মাহির সঙ্গে যেভাবে কথা বলছেন, যে টোনে কথা বলেছেন...এখন ফোনে লাউডস্পিকারে কথা না বললে আমার পাশেরজনের সঙ্গে কী কথা হচ্ছে সেটা তো আমি জানবো না, তাই না।" মাহিয়া মাহি বিদেশে অবস্থান করার এ প্রসঙ্গে তার বক্তব্য জানা যায়নি।
6
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে নারী পরিচয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। রিকোয়েস্ট গ্রহণ করার পর হোয়াটসঅ্যাপ নাম্বার আদান-প্রদান, চ্যাটে অশ্লীল কাজে প্রলুব্দ করা, ভিডিও রেকর্ড করে অর্থ না দিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া- এমনই এক 'যৌন ফাঁদ' পেতে অর্থ আদায় করছিল ভারতের রাজস্থানের ভরতপুর জেলার একটি সংঘবদ্ধ চক্র। দিল্লি পুলিশের সাইবার সেল বলেছে, সম্প্রতি তারা ওই প্রতারক চক্রের এক ব্যক্তিকে আটক করেছেন। এছাড়া আরও তিন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন। এই চক্রটি ভরতপুর থেকে তাদের এই কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। খবর এনডিটিভির এই রকম প্রতারণার অন্তত ৯টি অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সাইবার সেলের পুলিশ কর্মকর্তা কে পি এস বলেন, অভিযোগকারীরা প্রথমে ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পান। গ্রহণ করলে রিকোয়েস্ট পাঠানো ব্যক্তি অভিযোগকারীর হোয়াটসঅ্যাপ নাম্বার চান। তারপর হোয়াটসঅ্যাপে অশ্লীল ভিডিও পাঠানো হয়, যেটাতে অভিযোগকারীর চেহারা বিকৃত করে যুক্ত থাকে। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় প্রতারকরা। এক অভিযোগকারী এই পর্যন্ত এক লাখ ৯৬ হাজার রুপি দিয়েছেন বলে অভিযোগে জানান। পুলিশ জানায়, মোবাইল ফোন নাম্বারটি আসাম থেকে ইস্যু করা হয়েছে। কিন্তু ব্যবহার করা হচ্ছিল রাজস্থানের ভরতপুর জেলা থেকে। বিস্তারিত তদন্ত করে পুলিশ উদঘাটন করে, একটি চক্র ভরতপুরে অবস্থান করে প্রতারণার মাধ্যমে ফাঁদ পেতে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করছিল। পুলিশ এক অভিযোগকারী যে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠান সেই অ্যাকাউন্ট সূত্র ধরে চক্রটির নাগাল পায়। পরে হাকিমুদ্দিন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করে এবং আরও তিনজনকে শনাক্ত করে। ভরতপুর ভিত্তিক এই প্রতারক চক্রের ফাঁদের ব্যাপারে পুলিশ জানায়, প্রতারকরা নারীর ভুয়া ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। একবার যদি রিকোয়েস্ট গ্রহণ করা হয় তবে তারা ওই ব্যক্তির সঙ্গে ইনবক্সে কথোপকথন চালিয়ে যায়। এক পর্যায়ে তারা ভিডিও কলে অশ্লীল কাজ করতে প্রলুব্ধ করে। তারা সেটার ভিডিও ধারণ করে এবং অর্থ না দিলে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মানুষকে অপরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করতে এবং এই ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। কোনো কারণে কেউ এই ফাঁদে পড়ে গেলে পুলিশকে জানাতে বলা হয়েছে।
3
পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়িয়ে সারা দেশে গণপরিবহন চালু হয়েছে। তবে দেশের রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এখনো সচল হয়নি। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এখনো চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কাজক্রম শুরু হয়নি।চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন এখনো বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কাজ শুরু হয়নি।অটোরিকশাও চলতে দেননি পরিবহন শ্রমিকেরাকর্মকর্তারা জানিয়েছেন, পণ্য আমদানি ও রপ্তানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। কিন্তু বন্দরে পণ্যবাহী পরিবহন ঢুকতে না পারলে কীভাবে কার্যক্রম চলবে?বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার অ্যাসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, 'জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘট চলছে। আমাদের সম্মানজনক দাবি না মানা পর্যন্ত কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার বন্দরে প্রবেশ করবে না। দাবি না মানলে আমরা কোন পণ্যবাহী পরিবহন চালাব না।'পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছেবেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, 'সোমবার চট্টগ্রামের ১৮টি অফডক থেকে রপ্তানির উদ্দেশে কোন পণ্য জাহাজিকরণ হয়নি। বন্দর থেকে কোন কন্টেইনার অফডকে আসেনি। তবে এমভি কালামাটি ট্রেডার ও এমভি এক্সপ্রেস লোডসী নামের দুটি জাহাজ প্রায় অর্ধেক রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ত্যাগ করেছে।'চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী সিএন্ডএফের এজেন্ট ও মেসার্স তাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তোফাজ্জল হোসেন বলেন, 'পণ্য পরিবহন ট্রান্সপোর্টের ধর্মঘটের কারণে বন্দর থেকে আমাদের অনেক পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না।'
6
হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (৯ জুন) হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেন। চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, আজ দুপুরে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বসানো হয়েছিল। বিকেল থেকে তার অবস্থা উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে। তিনি জানান, তার আব্বা এখন ভালো আছেন। ডাক্তাররা কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। দুপুর ২টার পরে সেসব রিপোর্ট পাওয়া গেলে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেন। তারা মেডিকেল বোর্ড গঠন করে করণীয় ঠিক করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। রবিবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ মাঝেমধ্যেই অনিয়ন্ত্রিত হয়ে যায়।
6
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকার পেছনে ছুটছে সবাই। সেই দৌড়ে বেশ এগিয়েও গেছে ভারত। গণটিকাকরণ কর্মসূচি চালাতে তাদের হাতে আছে দুটি টিকা। কিন্তু সর্বশেষ এক জরিপের ফল বলছে, টিকা গ্রহণের ক্ষেত্রে তড়িঘড়ি করতে রাজি নন বেশির ভাগ ভারতীয়। জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, তাঁরা এখনই টিকা নেবেন কি না, এ নিয়ে দ্বিধায় রয়েছেন। অনলাইনভিত্তিক সমীক্ষা পরিচালনাকারী সংস্থা লোকাল-সার্কেলস এ জরিপ চালিয়েছে। টিকা নিয়ে এমন দ্বিধাদ্বন্দ্বের খবর শুধু ভারতে নয়, অন্যান্য দেশের গণমাধ্যমেও আসছে। বাংলাদেশে টিকা নেওয়ার ক্ষেত্রে যাতে এমনটি না হয়, তা নিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এ কাজের সঙ্গে যুক্ত আছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরামর্শক মুশতাক হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, টিকা নিয়ে সংশয় সবখানেই কমবেশি দেখা যায়। বাংলাদেশে করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে যাতে এটি না হয়, সে জন্য কাজ চলছে। বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার জবাব কী হবে, সেগুলো ঠিক করা হচ্ছে। টিকার উপকারিতাসহ বিভিন্ন তথ্য নিয়ে বুকলেট করে তা প্রচার করা হবে। টিকা দেওয়া শুরু করার আগেই এটি করা হবে। ভারতের ওষুধ মহানিয়ন্ত্রকের (ডিসিজিআই) দপ্তর ইতিমধ্যে করোনার টিকা কোভিডশিল্ডের জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্ভাবিত এ টিকা ভারতে উৎপাদন করছে স্থানীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। অবশ্য গণহারে এ টিকার ব্যবহার শুরুর আগে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এ ছাড়া স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিনও ডিসিজিআইয়ের সবুজ সংকেত পেয়েছে। যদিও এ টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) এখনো শেষ হয়নি। বিজ্ঞানভিত্তিক যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই তড়িঘড়ি করে এ টিকার অনুমোদন দেওয়ায় সমালোচনা উঠেছে। লোকাল-সার্কেলস পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়, 'ভারতে প্রথম কোভিড-১৯ টিকা এখন অনুমোদন পেয়েছে। এ টিকা গ্রহণের বিষয়ে আপনার মতামত কী?' মোট ৮ হাজার ৭২৩ জনের কাছ থেকে উত্তর এসেছে। তাঁদের মধ্যে মাত্র ২৬ শতাংশ বলেছেন, টিকা পাওয়ামাত্রই তাঁরা গ্রহণ করবেন। করোনার টিকা নিয়ে সংস্থাটি জনসাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আসছে গত বছরের অক্টোবর মাস থেকে। এর মাধ্যমে তারা বোঝার চেষ্টা করছে, টিকা গ্রহণে অনীহা বা দ্বিধাগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে, কমছে নাকি অপরিবর্তিত থাকছে। অক্টোবর মাসে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, তখন কোভিড-১৯ টিকা গ্রহণ নিয়ে দ্বিধায় থাকা ভারতীয়র সংখ্যা ছিল ৬১ শতাংশ। পরে ফাইজার ও মডার্না তাদের উদ্ভাবিত টিকার ব্যাপক কার্যকারিতার ফল প্রকাশ করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। নভেম্বরে টিকা গ্রহণ নিয়ে দ্বিধায় থাকা ভারতীয়র সংখ্যা ৫৯ শতাংশে নেমে আসে। সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরির খবরে ভারতে নতুন আশার সঞ্চার করে। কিন্তু লোকাল-সার্কেলসের জরিপে দেখা যাচ্ছে, এ খবর টিকা নিয়ে ভারতীয়দের দ্বিধা আরও বাড়িয়েছে। এখন করোনার টিকা নেবেন কি না, তা নিয়ে দ্বিধায় ৬৯ শতাংশ ভারতীয়। টিকা নিয়ে এ অনীহার পেছনে বিভিন্ন কারণ সামনে আসছে। বড় দুটো কারণ হচ্ছে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও পরীক্ষামূলক প্রয়োগে টিকার কার্যকারিতার ফল নিয়ে সংশয়। জনসাধারণের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও এ দুটো কারণকে বড় করে দেখছেন। গত ডিসেম্বরে আরও একটি স্বতন্ত্র জরিপ চালিয়েছেন লোকাল-সার্কেলসের সদস্য চিকিৎসক আবদুল গফুর। এতে দেখা যাচ্ছে, ভারতের স্বাস্থ্যসেবা কর্মীদেরও বড় অংশটি (৫৫ শতাংশ) এখনই করোনার টিকা নেওয়ার বিষয়ে দ্বিধায় আছেন। বেশির ভাগই বলেছেন, তাঁরা হয় এ টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন, নয়তো এর কার্যকারিতা নিয়ে নিশ্চিত নন। জরিপে অংশ নেওয়া স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে আনুমানিক ৬০ শতাংশই কোভিড-সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। টিকা গ্রহণে অনীহার ক্ষেত্রে আরেকটি কারণ হচ্ছে ভারতে করোনা সংক্রমণের হার কমে যাওয়া। এ ছাড়া টিকা দুটোর অনুমোদন নিয়ে তড়িঘড়ি করার কারণেও একধরনের সংশয় সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন বিশেষজ্ঞ এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন।
3
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজির বেশি ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। মঙ্গলবার সকালে টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লে. এম মুহতাসিম বিল্লাহ শাকিল। অস্ত্র, মাদক, মানবপাচারসহ রোহিঙ্গা অনুপ্রবেশরোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, 'মঙ্গলবার ভোরে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্রসৈকতে ঝাউ বাগানে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। তিনি আরও জানান, উদ্ধার ক্রিস্টেল মেথ আইস মাদক বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।
6
বিজ্ঞাপনে বিদেশি শিল্পী নিয়ে কাজের ব্যাপারে নীতিমালায় সংযোজন করে 'ফি' নির্ধারণ করলো সরকার। জানা গেছে, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করলে সরকারকে ২ লাখ টাকা করে দিতে হবে নির্মাতাদের। আর যে টেলিভিশন চ্যানেল ওই বিজ্ঞাপন দেখানো হবে, তাদের দিতে হবে ২০ হাজার টাকা। আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, আমরা নীতিমালায় সংযোজন করেছি, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবে, তবে ফি দিতে হবে। এটি করে কেউ বিজ্ঞাপন বানাতে চাইলে বানাক। দেশীয় শিল্পী ও শিল্প রক্ষায় এটি করা হয়েছে। মন্ত্রী বলেন, আমরা যে প্রণোদনা ও উদ্যোগগুলো গ্রহণ করেছি, সেগুলো এখনও দৃশ্যমান হচ্ছে না। এগুলো দৃশ্যমান হবে এক বছরের মাথায়, যদি করোনা চলে যায় বা কমে যায়। আমি আশা করছি ২ বছরের মাথায় চলচ্চিত্র শিল্প পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াবে। গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে ওই প্রকল্পের দরপত্র ডাকা হয়েছে। সাড়ে ৩০০ কোটি টাকার প্রজেক্ট। সেখানে বেশ কয়েকটা ফ্লোর থাকবে। আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা বৈঠকে তুলে ধরেন। অন্যদের মধ্যে তথ্য সচিব মো. মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/শফিক
9
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুক্রবার পৃথক শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, 'গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার।' খবর বাসসের রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, '২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি।' যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, 'বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক আরো বলিষ্ঠ হয়েছে এবং গত চার দশকের চেয়ে আরো গভীর হয়েছে। তিনি বলেন, আমাদের দুই দেশ গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার।' ট্রাম্প বলেন, 'উভয় দেশের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের আরো অগ্রগতির দিকে তাকিয়ে আছেন।' তিনি বলেন, 'এই বিশেষ দিনে আমি পুনরায় আপনাকে এবং সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানাই।' যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় জানান, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি সম্মানিত হয়েছেন। ট্রাম্প বলেন, 'আপনার দেশের মহান ঐতিহ্য উদযাপনে আমিও আপনার সঙ্গে অংশ নিচ্ছি।' তিনি বলেন, 'গত চার দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব দৃঢ় ও গভীর হয়েছে।' যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, 'আমাদের দেশ সন্ত্রাস দমনসহ গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীদার।' তিনি বলেন, 'ইউএস ও বাংলাদেশ একটি অধিকতর নিরাপদ ও আরো শান্তিময় বিশ্ব নিশ্চিতের অঙ্গীকারের পাশাপাশি অভিন্ন মূল্যবোধ ধারণ করে।' তিনি আরো বলেন, 'আমি আমাদের উভয় দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এবং আমি এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।'
6
করোনাকালে লকডাউনে ঘরে বসে মানুষ কী না করছে! এদিকে বিটাউন তারকারাও এখন সাধারণ মানুষের মতো বাসন মাজছেন, রান্না করছেন, ঘরকন্নার নানান কাজ করছেন। এমনকি চুল কাটতেও বেশ পটু হয়ে উঠেছেন তাঁরা। প্রিয়জনের হেয়ারস্টাইলিংয়ের দায়িত্ব নিয়ে নিয়েছেন অনেক বিটাউন তারকা। এই যেমন বিরাট কোহলির চুল কেটে দিলেন আনুশকা। কিন্তু এ ক্ষেত্রে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে আরও একটু ব্যতিক্রমী। নিজেই নিজের চুল কেটে ফেললেন তিনি। প্রথমে লম্বা চুলের একটা ছবি শেয়ার করে রাধিকা ইনস্টাগ্রামে লিখেছেন, 'প্রথমে একটা কাঁচি নিয়ে এই চুলগুলোকে এখন কচকচ করে কাটা হবে। আমি আমার স্বাস্থ্যবান আর লম্বা চুল সত্যিই ভালোবাসি। কিন্তু এখন এগুলোকে বিদায় বলার সময় চলে এসেছে।'পরের ছবিতেই রাধিকাকে দেখা গেছে ছোট ছোট চুলে। আর ক্যাপশনে লিখেছেন, 'এই দেখুন, আমার ছোট ছোট চুল। মাথা তো নয়, মনে হচ্ছে মাশরুমগাছ।' বলিউড তারকাদের সাধারণত নিজস্ব হেয়ারস্টাইলিস্ট থাকে। তাঁদের পরামর্শমতো চলেন তাঁরা। কিন্তু রাধিকা এবার নিজেই নিজের চুল কেটে ফেললেন। অবশ্য মন্তব্যের ঘরে সবাই জানিয়েছেন, এই হেয়ারকাটে বেশ মানিয়েছে রাধিকাকে। রাধিকা নিজেও তাঁর নতুন হেয়ারস্টাইল নিয়ে বেশ সন্তুষ্ট। রাধিকা এখন যুক্তরাজ্যের লন্ডনে আছেন। করোনার কারণে তিনিও গৃহবন্দী। সংগীতশিল্পী স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন রাধিকা। লকডাউন বেশ উপভোগ করছেন তিনি। বই পড়ে, প্রিয় ওয়েব সিরিজ দেখে সময় কাটছে রাধিকার।
2
'হালাল ভালোবাসা এত সুন্দর আগে ভাবিনি।' বলছিলেন সদ্য বিবাহিতা বলিউড অভিনেত্রী সানা খান। 'আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়া মেহেদির রং আসত না। ইনস্টাগ্রামে মেহেদি রাঙা হাতের ছবি পোস্ট করে এমনই ক্যাপশন দিয়েছেন অভিনয় জগত ছেড়ে ধর্মে মনোনিবেশ করা এই অভিনেত্রী। খবর ভারতীয় গণমাধ্যমের। বিয়ের পর ভালোবাসায় ডুবেছেন সানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন,'কখনো ভাবিনি হালাল ভালোবাসা এত সুন্দর হতে পারে। তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।' সাদা গাউনে একাধিক ছবিও শেয়ার করেছেন সানা। ছবি দেখে বোঝাই যাচ্ছে, স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। সানা এটাও লিখেছেন, আল্লাহর জন্যই একের অপরকে ভালবেসেছেন। আল্লাহর জন্য বিয়েও করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।
2
বরগুনার তালতলীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সুদের টাকার জন্য মারধরের অভিযোগ উঠেছে আরেক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কর্মকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম ইদ্রিস আলী। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের কাজিরখাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরঅভিযুক্ত শিক্ষকের নাম আবদুল মুতালিব। তিনি ছোট ভাইজোড়ার মাদ্রাসার সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, বছর খানেক আগে পারিবারিক ঝামেলার কারণে টাকা-পয়সার সমস্যার মধ্যে ছিলাম। ওই সময় আব্দুল মুতালিবের কাছ থেকে কিছু টাকা সুদে নিলেও পরে তা পরিশোধ করে দেই। কিন্তু আজ সকালে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার সাথে তর্ক করে। একপর্যায়ে রড় দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহতঅবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমি এ ব্যাপারে থানায় মামলা করেছি। এদিকে, মারধরের কথা অস্বীকার করে আব্দুল মুতালিব বলেন, ইদ্রিস আলী আমার প্রতিবেশী। ধান ক্রয় বাবদ তিনিআমার কাছ থেকে টাকা নিয়ে ধান না দেওয়ায় তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় ইদ্রিস আলী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডি প্রতিদিন/এমআই
6
রাজনীতি এখন একা, নিঃসঙ্গ। দুনিয়ার সব দেশে রাজনীতি বলতে গেলে এতিমপ্রায়। বিদেশে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে তারুণ্য রাজনীতি কী, সেটাই জানে না। বিশেষ করে যখন থেকে ডিজিটাল দুনিয়ার নামে সহজ যোগাযোগ ঢুকে পড়েছে, তখন থেকে তারুণ্য ভুলে গেছে তাদের পূর্বসূরিরা রাজনীতি করতেন। যেমন ধরুন, সিডনিতে তাঁদেরও ভোট দিতে হয়। কারণ? ভোট না দিলে জরিমানা। কষ্টার্জিত ডলার কেউ জরিমানা দিয়ে গচ্চা দিতে চাইবেন না, এটাই স্বাভাবিক। গণতন্ত্র আর ভোটাধিকার দুটোর এখন কোরামিনের দরকার পড়ে। তাদের বাঁচিয়ে রাখার জন্য জরিমানা করে এ দেশের সরকার। ফলে বাধ্য হয়ে এক শ ভাগ ভোট দিতে যায়, বাকি যাঁরা দেন না, তাঁরা হয় ন্যায্য কারণ দেখিয়ে পার পান, নয়তো জরিমানা দেন। গণতন্ত্রের এই হাল চলছে দুনিয়াব্যাপী।কিন্তু তফাত অন্য জায়গায়। যেসব দেশ তাদের ইতিহাস, ঐতিহ্য বা অতীত নিয়ে তর্ক করে না কিংবা রাজনীতি, মানে হিংসা বা বিদ্বেষের বাইরে থাকে, তাদের তো ভোট দেওয়া আর মাঝে মাঝে সরকারের সমালোচনা ছাড়া করারও কিছু থাকে না। সরকারও একটা চলমান বিষয় এসব দেশে। একেকবার একেক পার্টি গদিতে আসে আর যায়। কে যে নেতা আর কে উপনেতা, কে কর্মী, সেটাও বোঝা দায়। সবচেয়ে মজার বিষয় হয়, ভোট এগিয়ে এলে। প্রশান্তপারের অস্ট্রেলিয়ায় মে মাসে ফেডারেল, মানে কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোট হওয়ার কথা। না আছে কোনো পোস্টার, না কোনো দেয়াললিখন। ব্যানার-হোর্ডিং লাগানো মানেই ফাইনের ডলার গোনা। কী করবেন তাঁরা? সকালে কাজে যাওয়ার সময় দেখব, বেচারা এমপি আরেকবার ভোট চাইবার জন্য হাসি হাসি মুখে ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকবেন, হাতে একগোছা লিফলেট বা তাঁর ছবিসহ আবেদন। বেশির ভাগ যাত্রীই ছুটতে থাকে। সে সময় তারা কেউ হাসি মুখে, কেউ গম্ভীরভাবে 'নো থ্যাংকস' বলে কাগজটা না নিয়েই চলে যাবে। দু-একজন হয়তো কথা বলবে। এটাই নিয়ম।আমাদের কথা আলাদা। যাঁরা এমপি হবেন বা হতে ইচ্ছুক, তাঁদের অনেক টাকাপয়সা থাকতে হয়। দেদার অর্থ না থাকলে ভোটে জেতা অসম্ভব। আর একটা আশ্চর্যের বিষয়-কেউ একবার এমন কিছু হতে পারলে তাঁর ভাগ্য খুলে যায়। তারপর বাকি জীবন তাঁর বংশের কাউকেই আর অভাবে পড়তে হয় না। দু-চারজন বোকা, সৎ নেতা ছাড়া বাকিরা সবাই এমন ভাগ্যবান। আজকাল তো আরও অনেক কিছু ঘটে। হাজার হাজার কোটি টাকার গল্প শুনতে শুনতে জান যাওয়ার দশা। সে যা-ই হোক, দেশে রাজনীতি আছে কি নেই, সে নিয়ে লিখবেন দেশের ভেতরে বসবাসরত কলাম লেখকেরা। হঠাৎ একটা রাজনৈতিক বিষয় সামনে আসায় এই লেখাটা লিখতে ইচ্ছে করল। দেশে হঠাৎ করেই সাম্প্রদায়িক মনোভাব চাঙা হয়ে উঠেছে। লতা সমাদ্দারের টিপ কেলেঙ্কারি শেষ হতে না হতেই সামনে চলে এল বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের হৃদয়বিদারক ঘটনা। ভয়ের ব্যাপার, এই কোমলমতি নামে পরিচিত বাচ্চারা এখন আর বাচ্চা নেই। তারা পেকে ঝানু হয়ে গেছে। আমাদের সময় আমরা কোনো টিচারের বিরুদ্ধে দাঁড়াতে পারি, স্লোগান দিয়ে গালে গালে জুতা মারার কথা বলতে পারি-এটা ভাবাও ছিল পাপের বিষয়। অভিভাবকেরা জানলে ধড়ে মাথা থাকার কথা ছিল না। সে জায়গাটা এমনভাবে পরিবর্তিত হলো কবে? এই সব বাচ্চার বা ছাত্রদের মা-বাবা, অভিভাবকেরা কি মোবাইল ফেসবুক নিয়ে মশগুল যে কিছুই জানেন না? না তাঁরা ধরে নিয়েছিলেন এরা যা করেছে ঠিক কাজ করেছে? এই প্রশ্নের উত্তর আমি-আপনি চাইলেই পাব না। এর জবাব চাওয়ার জন্য দরকার রাজনীতি। যে রাজনীতি ঘরে-বাইরে কথা বলবে, সেই রাজনীতি কোথায়? সংসদে বা বাইরে কারা কথা বলেছেন এ নিয়ে? সুবর্ণা মুস্তাফা ছাড়া কারও তো নামগন্ধ দেখিনি। রাজনীতির এই ব্যর্থতা বা এই নীরবতা কবরতুল্য। কবরের শান্তি জীবিত মানুষের জন্য নয়। তার আওয়াজ দিতে হয়, জানান দিতে হয়।যে কারণে এ লেখাটি তা হলো, তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র সোহেল তাজের সরব হয়ে ওঠা। আমি আশ্চর্যজনকভাবে খেয়াল করেছি প্রবাসী বাংলাদেশিদের ভেতর এই ঘটনা ব্যাপক প্রভাব ফেলেছে। তাজউদ্দীন আহমদকে আজকের প্রজন্ম চেনেই না। চেনে না জাতীয় চার নেতার একজনকেও। এই দায় কি তাঁদের না সরকারেরও দায় আছে? কে না জানে বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নাম তাজউদ্দীন আহমদ? যিনি তাঁর সততা, মেধা আর কর্মদক্ষতার পরিচয় দিয়ে গেছেন সব সময়। তিনি এক ক্ষুরধার নিভৃতচারী রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁকে ভয় পেত স্বৈরাচারী সামরিক শাসকেরা, আর তেমনি তাঁর নীতির কাছে হার মানত হেনরি কিসিঞ্জারের মতো বাঘা বাঘা নেতা। তিনি যাবতীয় আলোর ঝলকানি থেকে নিজেকে দূরে রাখতেন। তাজউদ্দীন আহমদকে বাংলাদেশের জন্য পরশপাথর বললেও অত্যুক্তি হবে না, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যাঁর নেতৃত্ব ও বুদ্ধিদীপ্ত কৌশলে আমরা মাত্র ৯ মাসে এই স্বাধীনতা পেয়েছি।এমন মানুষের কথা মুখে আনেন না আওয়ামী লীগের নেতারা। কেউ চার জাতীয় নেতার কথা বলেন না। এই না-বলার কারণ সবাই বোঝেন। কিন্তু আমি-আপনি অন্ধ থাকলে সময় তো বসে থাকবে না। সময় রাজনীতিহীন সমাজের সঙ্গে সঙ্গে বড় করে তুলছে আরেক ভিন্ন প্রজন্ম। যারা মনে করে খন্দকার মোশতাক ছিলেন ভাষাশহীদ এবং এক কবি! এই নষ্ট চিন্তার প্রজন্মের আঁতে পড়লে বাংলাদেশের কী হবে? টাকাপয়সা আর চাকচিক্যের নামই কি উন্নতি? যদি তা-ই হতো তাহলে শ্রীলঙ্কাকে আজ এমন বিপদে পড়তে হতো না। বাংলাদেশের ৫০ বছরে যদি এমন বাস্তবতা দেখি এক শ বছরে কী হবে এই জাতির? সে দিন কি এমনও শুনতে হবে, 'এ দেশে আসলে এমন নামধারী কোনো নেতাই ছিলেন না?' যে চিন্তা থেকে, যেভাবে হোক সোহেল তাজের পদযাত্রা বিদেশে প্রভাব ফেলার কারণ একটাই। মানুষ বিরক্ত। তাঁরা ইতিহাস বিকৃতির কবল থেকে মুক্তি চেয়েছিলেন, যা আজ আবার অন্য ফর্মে ফেরত এসেছে।শুরুতেই বলেছিলাম রাজনীতি মৃত। আর তাকে মেরে ফেলে শাসন করা যাবে কিন্তু বিপদ কাটানো যাবে না। আওয়ামী লীগের এই আমলে দেশের অগ্রগতি, উন্নতি আর সমৃদ্ধিকে সামনে নিয়ে যাওয়ার জন্যই মুক্তিযুদ্ধের নয় মাস এবং সব ঘটনা সামনে নিয়ে আসা জরুরি। এসব কারণেই কিন্তু আমাদের পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর দেখতে হয়েছিল। রাজনীতি জাগেনি। তবে নাড়া খেয়েছে। সে যদি উঠে বসতে পারে, সাম্প্রদায়িকতা ও প্রতিক্রিয়াশীলতা পালানোর পথ খুঁজে পাবে না। নয়তো আত্মতৃপ্তিই সম্বল করে বাঁচতে হবে দীর্ঘকাল।
6
কুষ্টিয়ায় এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে সমকালকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শাহবুদ্দিন চৌধুরী। নিহত মীর সানোয়ার হোসেনের (৬০) বাসা কুষ্টিয়া শহরের মদনপুরে। প্রতি শুক্রবার তিনি বটতৈলে গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা দিতে আসতেন। ওসি জানান, হোমিও চিকিৎসক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামসুজ্জামান মোটর সাইকেল যোগে গ্রামে যাচ্ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত মোটর সাইকেল থামিয়ে তাদের কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হোমিও চিকিৎসকরে মৃত্যু হয়। আহত শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কারা কেন এই হামলা চালিয়েছে, সে বিষয় ওসি কোনো ধারণা দিতে পারেননি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
6
নতুন করে করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় এবার নতুন মাত্রায় এলাকাভিত্তিক লকডাউনের (অবরুদ্ধ) মতো বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। সংক্রমণ বিবেচনায় বিভিন্ন এলাকাকে 'রেড, ইয়েলো এবং গ্রিন জোনে' ভাগ করে 'রেড জোনে' লকডাউন বা চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, বিভিন্ন জোন করার বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। সবাই একমত হয়ে চূড়ান্ত হলে দু-একদিনের মধ্যে ঢাকায় একাধিক এলাকায় পরীক্ষামূলকভাবে 'রেড জোন' করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এরপর সারা দেশে এই তিন ভাগে ভাগ করে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত সচিব বলেন 'রেড জোনে' বিশেষ ব্যবস্থায় মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচাসহ বিভিন্ন সুযোগের ব্যবস্থা করা হবে। এসএইচ
6
কুষ্টিয়ায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী (পিএ) ও সিবিএ নেতা মতিউর রহমানকে বরিশাল গণপূর্তে বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা।গতকাল বৃহস্পতিবার তাঁরা কর্মবিরতি দিয়ে এ কর্মসূচি পালন করেন। সমাবেশে এ বদলি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। এ ছাড়া বদলি বাতিল করতে জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, 'কুষ্টিয়া গণপূর্তের বর্তমান নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত। তানা মেডিকেল কলেজের টেন্ডারে নানা অনিয়ম, দুর্নীতি করেন। পাশাপাশি ঠিকাদারদের বিল প্রধানসহ নানা কাজে তিনি কমিশন আদায় করেন। এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশও হয়েছে। বিষয়টি নিয়ে ঠিকাদারদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে।'বক্তারা আরও বলেন, 'এদিকে মতিউর রহমান দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলামের নানা অপকর্ম, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ কারণে নিজের অপকর্ম ঢাকতে ওই নির্বাহী প্রকৌশলী ক্ষমতার জোরে শ্রমিক নেতা মতিউর রহমানকে বরিশাল গণপূর্তে বদলি করেছেন। আমরা এ বদলি বাতিল চাই।' এইচ এম মতিউর রহমান একাধারে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।এ ব্যাপারে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) নাসিম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'মতিউর রহমান ট্রান্সফারেবল জব করেন। এ কারণে বদলির বিষয়টি সাধারণ একটি ঘটনা।'কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে বদলি করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে নাসিম খান বলেন, 'আমি এই মুহূর্তে বাইরে আছি, আমার সঙ্গে অনেক লোকজন আছে। তাই এ ব্যাপারে আমি পরে কথা বলব।'
6
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল রেদোয়ান সোমবার গাজায় এক বক্তৃতায় বলেন, আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইরানি প্রতিনিধিদলের সাহসী পদক্ষেপ ফিলিস্তিনের ব্যাপারে ইরানের সুস্পষ্ট ও প্রশংসনীয় নীতি-অবস্থান প্রমাণ করেছে। ফিলিস্তিন সংকট এবং ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরান তার অকুণ্ঠ সমর্থন কখনও গোপন রাখেনি এবং দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নানামুখী প্রলোভন প্রত্যাখ্যান করেছে। এছাড়া, ইরানি প্রতিনিধিদলের প্রধান আহমাদ নাদেরি সম্মেলনে দেয়া বক্তব্যে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি তার দেশের সর্বাত্মক সমর্থন ঘোষণা করেন। বিডি প্রতিদিন/আরাফাত
3
বিএনপির সমালোচনা না করে নিজেদের নিয়ে চিন্তা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের না ভাবলেও চলবে। তাঁদের নিজের চড়কায় তেল দেওয়া উচিত। কীভাবে তাঁরা ক্ষমতায় টিকে থাকবে, সেই চিন্তা করা উচিত।আজ বৃহস্পতিবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের ফাতিহা পাঠ ও দোয়ার অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, 'দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে যে, আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে।' এসময় তিনি জোর দিয়ে বলেন, এরই পূর্বে বিএনপি অনেকবার দাবি আদায় করেছে, এবারও করবে।নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে আব্বাস বলেন, 'ও (সিইসি) তো একটা ভুয়া লোক। ওর কথার আমরা কোনো মূল্য দেই না। সবচেয়ে বড় বিষয়, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠিত হতে পারে না, হবেও না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়াও হবে না। যে সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছ, তার অধীনে কীভাবে নির্বাচনে যাই? 'ডিজিটাল মামলায় কাজী মুফতি ইব্রাহীমের গ্রেপ্তারেরও সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। তাঁর মতে দেশের জ্ঞানী, গুনি ও আলেমদের গ্রেপ্তার করে বর্তমান সরকার কাউকে খুশি করতে চায়। তবে কাদের খুশি করতে চায়, সেটা ঠিক বোঝা যাচ্ছে না বলে জানান তিনি।তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নাই-সরকারের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠিয়েছিল জামায়াতে ইসলামী। তাঁদের দাবির সঙ্গে ছিল আওয়ামী লীগ। এখন তারাই বলছে সুযোগ নাই। সুযোগ না থাকলে আওয়ামী লীগ পদত্যাগ করুক। তাঁদের ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।
9
দেশে এখনও করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য বেশি, তবে একটু একটু করে সে জায়গাটা ওমিক্রন দখল করে নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, দেশে ডেল্টা এখনও প্রিডমিনেন্ট ভ্যারিয়েন্ট। কিন্তু একটু একটু করে ওমিক্রন সে জায়গা দখল করে নিচ্ছে। ওমিক্রনের লক্ষণ উপসর্গের কথা জানিয়ে তিনি বলেন, ওমিক্রনে সংক্রমতিদের শতকরা ৭৩ শতাংশ মানুষ সর্দিতে আক্রান্ত, মাথা ব্যথা করছে ৬৮ শতাংশের, অবষণ্নতা বা ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ, হাঁচি দিচ্ছেন ৬০ শতাংশ, গলা ব্যথা ৬০ শতাংশ এবং কাশি দিচ্ছেন ৪৪ শতাংশ রোগী; এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরসঙ্গে মৌসুমী জ্বরের মিল রয়েছে। তাই যে কোনও পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ওমিক্রনে রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে ভর্তি হওয়াও বাড়ছে জানিয়ে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, রোগী সংখ্যা যদি প্রতিদিন বাড়তে থাকে আর স্বাস্থ্যবিধি যদি অমান্য করে নিজের মতো করে চলতে থাকলে রোগী সংখ্যা আরও বাড়বে এবং সেটা সামগ্রিকভাবে পুরো স্বাস্থ্যব্যবস্থার উপর বাড়তি চাপ ফেলবে। সরকার ইতোমধ্যেই বইমেলার বিষয়ে মতামত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বইমেলার সঙ্গে যারা সংশ্লিষ্টদের আমরা অনুরোধ করবো, মেলা শুরু হওয়ার আগেই তারা যেন টিকা নেওয়ার কাজ শেষ করেন। বইমেলায় যারা যাবেন, ষাটোর্ধ্ব যারা আছেন, ফ্রন্ট লাইনার যারা রয়েছেন, তাদের বুস্টার ডোজ নিতে হবে। অবশ্যই বইমেলায় থাকা অবস্থায় নাক মুখ ঢেকে সঠিক নিয়মে মাস্ক পরতে হবে এবং কোনও অবস্থাতেই মাস্ক খুলে বইমেলায় থাকা যাবে না, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম।
4
স্বাদে ও পুষ্টিতে কলা খুবই গুণগত একটি ফল। অঞ্চলভেদে হরেক রকম কলা পাওয়া গেলেও হাওয়াই দ্বীপপুঞ্জে এমন এক কলা আছে যা খেলে মনে হবে ভ্যানিলা আইসক্রিম খেলেন! এটি মুখের ভেতর দিলে একদম গলে যাবে এবং স্বাদে ও গন্ধে ভ্যানিলা আইসক্রিমের মতোই। তাইএটিআইসক্রিম কলা নামেও পরিচিত। অনেকের কাছেই মনে হতে পারে, এটি পৃথিবীর সেরা কলা। এই কলা খেয়ে পূর্ণ ভ্যানিলার স্বাদ পেতে হলে এর নীল খোসা হালকা হলুদ রঙ ধারণ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই বলে এটি মোটেও অস্বাস্থ্যকর নয়। বরং এটি বেশ স্বাস্থ্যকর ও সুস্বাদু। দক্ষিণ-পূর্ব এশিয়ার হাওয়াই দ্বীপপুঞ্জে এই কলার জন্ম। এটি চাষ করতে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া দরকার। সাধারণত ২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই কলার চাষ করা যায়। সূত্র: রিটার্ন টু নাও
4
ভারতের বিতর্কিত মডেল এবং 'সন্ন্যাসিনী' সোফিয়া হায়াত বিয়ে করছেন। ইতিমধ্যে বাগদানও সেরে নিয়েছেন। কিন্তু হবু বরের নাম এখনো জানাননি। আর এক সপ্তাহ পরেই হবু বরের নাম জানাবেন তিনি। নিজের বিয়ের নিমন্ত্রিতদের তালিকাও প্রকাশ করেছেন সোফিয়া। যেখানে ভগবান শিব এবং রাখি সাওয়ান্তের নামও রয়েছে। বিয়েতে বিগ বসের সাবেক এ প্রতিযোগীর বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় আরও আছেন অস্মিত পাটেল, উদিতা গোস্বামী, রোহিত ভার্মা, বিশেষ বন্ধু পায়েল রোহতগি, গওহর খান, তানিশা মুখার্জী, আজাজ খান, সংগ্রাম সিং, এলি আব্রাম, কুশল ট্যান্ডন। বাগদান সেরে নেয়ার পর বলেছেন, ও (যার সঙ্গে বিয়ে হচ্ছে) আমার কাছে খুবই স্পেশাল। আমাদের প্রেম, বিয়ে সবটাই ভগবানের ইচ্ছে। সব সিদ্ধান্তই স্বর্গ থেকে হয়েছে। শিব, বুদ্ধ-সহ সকল ভগবানই আমাদের বিয়ের অংশ! বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা
2
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ৬ মাস পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিককে বদলি করা হলো। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারক্যলাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৃত ওই চিকিৎসককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, গত জানুয়ারি মাসে বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিকের করোনায় মৃত্যু হয়েছে। তার বদলির আদেশটি ভুলক্রমে হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এই আদেশে ডা. জীবেশ কুমারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে যোগদান করার কথা বলা হয়। বিডি প্রতিদিন/আরাফাত
6
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনে যা আছে তার চেয়ে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আইনের বা জেল কোডের কোনো ব্যত্যয় ঘটেনি। বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় কোনো আইনি বাধা আছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমরা আইনের মাধ্যমেই এগুচ্ছি। কাউকে আদালত কোনো শাস্তি দিলে তা কারাগারে জেল কোড অনুযায়ী প্রযোজ্য হয়। জেল কোডে যা আছে তার চেয়ে বেশি সুবিধা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে সরকারের কিছু করার নেই।
6
যশোরের ঝিকরগাছায় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আবু বক্কার নামের এক ইজিবাইক চালককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার দিবাগত রাতে থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন তাঁর ভাই আক্তার চৌধুরী। ঘটনা ঘটেছে উপজেলার কলাগাছি গ্রামে।লিখিত অভিযোগে কলাগাছি গ্রামের মিজু (৪৫), জিয়া (৪০) আনারের মেয়ে জামাই মোক্তারসহ সুজন, মনছের, সোহেল ও আলমের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগে আক্তার চৌধুরী উল্লেখ করেছেন, তাঁর বড় ভাই আবু বক্কার সিদ্দিকের সঙ্গে বিবাদীদের ইজিবাইকের ব্যাটারি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। এই ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার বিকেলে বাড়িতে হামলা চালান। পরে আবু বক্কারকে তুলে নিয়ে যান।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
6
রেলওয়ের শূন্যপদ এখন ২২ হাজার ৭০৪টি বলে জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (১৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান। রেলমন্ত্রী বলেন, শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ২০১টি, দ্বিতীয় শ্রেণির এক হাজার ৬০১টি, তৃতীয় শ্রেণির আট হাজার ৫৭৫টি এবং চতুর্থ শ্রেণির ১২ হাজার ৩২৭টি। মন্ত্রী জানান, এসব পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতোমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাত হাজার ৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এরমধ্যে তৃতীয় শ্রেণির ৪৪১টি এবং চতুর্থ শ্রেণির দুই হাজার ৮১২টিসহ তিন হাজার ২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড ২ পদের নিয়োগ পরীক্ষা হবে। হাজী সেলিমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের অব্যবহৃত বা পতিত জমির পরিমাণ দশ হাজার ৮৪৩ দশমিক ১৫ হেক্টর। এই জমি ফেন্সিংয়ের আওতায় এনে দখলে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের পতিত জমি এবং আবাসিক এলাকায় থাকা খালি জায়গা কিছুটা অবৈধ দখলে রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। প্রতিমাসেই উচ্ছেদ কার্যক্রম চলছে বলে মন্ত্রী জানান। ড্রাইভিং লাইসেন্সে ডোপটেস্ট লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এ বছরের ৩০ জানুয়ারি থেকে আবেদনপত্রের সঙ্গে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপটেস্ট রিপোর্ট পজিটিভ এলে বা বিরূপ মন্তব্য থাকলে লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। সরকারি দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত (মে ২০২২) বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের পরিমাণ সাত হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা ও মুক্তারপুর সেতুর টোল আদায় ১৮৩ কোটি ৮১ লাখ টাকা। সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কাদের বলেন, ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলমেন্ট স্টাডি (ডিএইচইউটিএস) প্রতিবেদন (২০১০) অনুযায়ী ঢাকার দুই সিটির অধিভুক্ত এরিয়ায় ১০ দশমিক ৪৬ শতাংশ রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা মহানগরীর চারপাশে বৃত্তাকার ইনার রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কে এম রহমতুল্লাহের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরে চলাচলকারী জরাজীর্ণ মোটরযান উচ্ছেদের জন্য বিআরটিএর ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত ২০২০-২১ অর্থ বছরে ১৯ হাজার ১৮টি মামলায় ২ কোটি ৯১ লাখ ৩৮ হাজার ১২০ টাকা জরিমানা আদায় করে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৫ হাজার ৪৪১টি মামলায় ১ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
6
বয়স চলছে ৩৭। এই বয়সেও এখনো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠের এপ্রান্ত-ওপ্রান্ত ছুটে বেড়ান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। উপভোগ করেন তরুণদের সঙ্গে খেলা।মাঠে খেলার মতো ফিট থাকলেও বয়সের কারণেই শেষের ডাক শুনতে পাচ্ছেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠা এই ফরোয়ার্ড।এখনো আন্তর্জাতিক ফুটবল খেলছেন এমন ফুটবলারদের মধ্যে গোলের সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোর ঠিক পরেই আছেন সুনীল ছেত্রী। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ৮০ গোল। বাংলাদেশের বিপক্ষে আছে ৬ গোল। এক ছেত্রীর কারণেই একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও ১৯ বছর ধরে ভারতের বিপক্ষে জয় পাওয়া হয় না বাংলাদেশের। এমনকি সবশেষ দুই ম্যাচেও জামালদের বিপক্ষে ৩ গোল আছে তাঁর।বাংলাদেশের জন্য সুখবর হয়ে আসতে পারে ছেত্রীর এক বক্তব্য। এশিয়ান কাপের বাছাইপর্বের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়কের কণ্ঠে মিলল অবসরের আভাস। বলেছেন, 'অনেকেই আমাকে প্রশ্ন করেন, এটাই আমার শেষ এশিয়ান কাপ কি না। অবশ্য পাঁচ বছর আগেও এ প্রশ্নই শুনতে হয়েছিল। হয়তো আমার নিজের কাছেও এই প্রশ্নের উত্তর নেই। যত দিন উপভোগ করব, ফুটবল চালিয়ে যাব। যেদিন থেকে খেলে আনন্দ পাব না, ছেড়ে দেব।'এদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাথায় ঝুলে আছে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি। গত মাসে এআইএফএফের সভাপতি প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সাধারণত স্বায়ত্তশাসিত সংস্থায় তৃতীয় পক্ষের অনুপ্রবেশ পছন্দ নয় ফিফার। দুই মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন না হলে ফিফা থেকে নির্বাসিত হতে পারে ভারত। একই কারণে দুই বছর আগে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছিল পাকিস্তান।নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েও কথা বলেছেন ছেত্রী। সেই কথায়ও আকারে-ইঙ্গিতে জড়িয়ে আছে অবসর প্রসঙ্গ, 'এই খবরটা শোনার পরে আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এ রকম কিছু হলে দেশজুড়ে চরম অস্থিরতা তৈরি হতো। তা ছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না, আর কত দিন খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তা-ও জানি না। তবে আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা ভারতকে নির্বাসিত করবে না।'
12
চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে সাল্জবুর্গকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের দিনে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানোর সুখ্যাতি আছে 'বাভারিয়ান জায়ান্ট'দের। চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে ৫ বা তার অধিক গোল করার পরিসংখ্যানও কথা বলছে বায়ার্নের হয়ে। এখন পর্যন্ত ২৫ বার প্রতিপক্ষের জালে অন্তত ৫ বার বল জড়িয়েছে বায়ার্ন।বায়ার্নের পর দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সা এই কীর্তি দেখিয়েছে ২০। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ অন্তত ৫ গোল দিয়েছে ১৯ বার। এই তালিকার ৪ নম্বরে আছে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার ৫ বা তার বেশি গোল দিয়েছে ১০ বার। ম্যানইউর সঙ্গে সমতায় আছে মেসি-নেইমারদের পিএসজিও। ৮ বার করে এই কীর্তি করে দেখিয়েছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। বিপাকে থাকা চেলসি এই অন্তত ৫ গোল দিয়েছে ৬ বার আর ভ্যালেন্সিয়া ৫ বার।
6
'স্যারের হাই জ্যাক। বড় বড় লোকজনের সঙ্গে ওঠাবসা। মন চাইলে অফিসে আসতেন, না হলে নয়। গত সাত মাসে তাঁর সঙ্গে দেখা হয়েছে মাত্র তিনবার। সাত দিন ধরে তিনি থানায়ই আসেননি। বড় সাহেবদের সঙ্গে ওঠাবসা তো...।রাজধানীর বনানী থানার একজন পুলিশ সদস্য এটুকু বলেই থেমে যান। তাঁর অভিমত, পুলিশ পরিদর্শক সোহেল রানা ছিলেন নিয়ন্ত্রণহীন। কোনো কিছুই তিনি তোয়াক্কা করতেন না। পুলিশ কর্মকর্তারা এসব জেনেও নীরব থাকতেন।ওই পুলিশ কর্মকর্তা বলেন, শেষ যখন তিনি থানায় আসেন, নিজের দামি গাড়িতে আসেন। তাঁর গাড়ি থানার বাইরে দাঁড় করিয়ে রাখা ছিল। সবাই জানতেন, তিনি শত শত কোটি টাকার মালিক।দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় গত শুক্রবার ভারত সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েন বনানী থানার পরিদর্শক সোহেল রানা। এরপরই তাঁর বিপুল সম্পদের হদিস আর অবৈধ ব্যবসার বিষয়টি আলোচনায় আসতে শুরু করে। কিন্তু তার আগে প্রশ্ন ওঠে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা কি নিজেদের কর্মকর্তার এসব অপকর্মের কথা জানতেন না?জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটান পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) আনিসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কথা বলবেন ডিসি মিডিয়া। ডিসি মিডিয়া ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত করা হবে। মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে বেরিয়ে আসবে তত্ত্বাবধায়ক কর্মকর্তা যিনি ছিলেন তিনি কমিশনারকে কিছু জানিয়েছিলেন কি না। তাঁর তত্ত্বাবধায়ক কর্মকর্তা ছিলেন সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার (ডিসি)। তদন্তে কার কতটুকু গাফিলতি আছে, সেটা বেরিয়ে আসবে। তদন্তে যদি গাফিলতি পাওয়া যায়, সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বনানী থানায় ঢুকেই হাতের বাঁয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়ার কক্ষ। তারপর সোজাসুজি ডিউটি অফিসারের কক্ষ। ডিউটি অফিসারের কক্ষের পাশে বসতেন পরিদর্শক শেখ সোহেল রানা। কয়েক দিন ধরেই তাঁর কক্ষ বন্ধ। সোমবার পর্যন্ত নতুন পরিদর্শক আসেননি।সেখানকার একাধিক পুলিশ সদস্য বলেন, সোহেল রানা দিনের বেলায় থানায় আসতেন না, মাঝে মাঝে আসতেন রাতে। থানার কোনো গাড়িও তিনি ব্যবহার করতেন না। সহকারী উপপরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা জানান, আড়াই বছর তিনি এ থানায় আছেন। সোহেল রানার সঙ্গে দেখা হয়েছে তিন-চারবার। কিন্তু কোনো কথা হয়নি। তিনি সব সময় খুব ব্যস্ত থাকতেন।জানতে চাইলে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, সোহেল রানার কাজ তদন্তের বিষয়টি দেখভাল করা। তিনি সেটাই করতেন। গত বৃহস্পতিবার সোহেল রানা অফিস করেছেন বলেও তিনি দাবি করেন।একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, পরিদর্শক সোহেল রানা ঘুরেফিরে গুলশান এলাকাতেই প্রায় ১০ বছর চাকরি করছেন। বেশির ভাগ সময়েই ছিলেন গুলশান ও বনানী থানায়। মাঝখানে একবার ডিবিতে বদলি হলেও আবার গুলশানে ফিরে আসেন। কূটনৈতিক পাড়ায় দায়িত্ব থাকার সুবাদে ভিসা সিন্ডিকেটে জড়িয়ে পড়েন। গুলশান এলাকার অবৈধ ভিওআইপি ব্যবসা তিনি নিয়ন্ত্রণ করতেন বলেও অভিযোগ আছে।সোহেল রানা গ্রেপ্তারের পর তাঁর শত কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়টি উঠে আসছে। বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও এসব উল্লেখ রয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, গুলশানের শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালির একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। এ ছাড়াও তাঁর আরও তিনটি ফ্ল্যাট আছে। নিকেতনের একটি ফ্ল্যাটে সাগর নামে তাঁর এক আত্মীয় থাকেন। একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিপুল পরিমাণ বিনিয়োগ আছে তাঁর। খাগড়াছড়িতে রিসোর্টের জন্য জায়গা কেনা আছে তাঁর নামে। থাইল্যান্ডের পাতায়াতে জমি ও ফ্ল্যাটের পাশাপাশি হিলটন হোটেলের পাশে বিপুল অর্থ বিনিয়োগ করেন। গ্রামের বাড়ি গোপালগঞ্জে প্রায় ৫০০ বিঘা জমির মালিক তিনি।আজকের পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি জানান, সাড়ে তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর সোহেল রানা গ্রামে আসেন। গ্রামে তিনি খুব বেশি আসতেন না। তাঁর গ্রামের বাড়িতে সৎমা থাকেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের জোয়ালিয়া স্কুলের পেছনে ১২ বিঘা জমির ওপর তাঁর একটি মাছের ঘের রয়েছে। আছে বেনামে আরও কিছু জমিজমা।একজন পুলিশ সদস্যের বেপরোয়া চলাফেরা ও অবৈধ সম্পদের হদিস কি পুলিশ জানত না? এ প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে। তাঁকে এনে জিজ্ঞাসাবাদ করা হলেই সব জানা যাবে।দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার ই-অরেঞ্জের অভিযুক্তদের ব্যাপারে অনুসন্ধান করা হবে বলে জানান। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তথ্য দিলে অনুসন্ধান করবে দুদক।এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ ছয়জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত রোববার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই নিষেধাজ্ঞা দেন। সোহেল রানা ছাড়া অন্যরা হলেন নাজনিন নাহার বিথী, কামরুল হাসান, আব্দুল কাদের, নূরজাহান ইসলাম সোনিয়া ও রুবেল খান। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে গত ৩১ আগস্ট আদালতে মামলা করা হয়। রোববার মামলাটি গুলশান থানায় নিবন্ধন করা হয়।প্রতারণার মাধ্যমে গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পরিচালক পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানা। প্রতারণার ঘটনায় গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক দুটি মামলায় সোহেল রানার বোন মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।সোহেল রানার নানা কর্মকাণ্ড ও প্রকাশ্য ব্যবসা করা নিয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে কথা বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে। তিনি বলেন, 'পুলিশের একজন কর্মকর্তা এভাবে ব্যবসা করতে পারেন না। তাঁর আয়-ব্যয় সরকারকে জানাতে হয়। তিনি অফিসে কতটুকু কীভাবে কাজ করেন, তার তত্ত্বাবধান করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা সঠিকভাবে তত্ত্বাবধান করেননি। সোহেল রানা অপরাধ করেছেন। কিন্তু এ ধরনের ঘটনায় তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও গাফিলতি কম নেই।'
6
আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে সামীর আহমেদ বলেন, 'আমার অনুরোধ থাকবে বাবাকে যেনমিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। যেন দেশবাসী ওনাকে স্মরণ করতে পারেন।' মঙ্গলবারভোর সোয়া ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের আড়াই বছর পর মো. মুসা (১১) নামে এক শিশু মায়ের কোল ফিরে পেয়েছে। সৎনানি ও মামার নির্যাতন সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল শিশুটি। মুসাকে বুধবার দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহ্দ বিন-আমিন চৌধুরী এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী তার মা খতেজা বেগমের কাছে হস্তান্তর করেন। জেলা সমাজেসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা সাখাওয়াত উল্যাহ পাঁচ বছর আগে স্ত্রী খতেজা বেগমসহ ছেলে মুসাকে ছেড়ে অন্যত্র চলে যান। এরপর থেকে খতেজা কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার বোনের বাড়িতে থাকতেন। তিন বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব যান তিনি। তখন মুসাকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় তার সৎমা কাজল আক্তারের কাছে রেখে যান। কিন্তু মুসাকে তার সৎনানি ও মামা গিয়াস উদ্দিন প্রায়ই মারধরসহ নির্যাতন করত। তাকে ঠিকমতো খেতেও দিত না। নির্যাতন সহ্য করতে না পেরে একদিন সকালে মুসা বাড়ি থেকে পালিয়ে চাঁদপুরে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর ২০১৯ সালের ১ আগস্ট ওই বাড়ি থেকে পালিয়ে যায় সে। ওইদিন চাঁদপুরের ওয়্যারলেস মোড় এলাকা থেকে জিয়া উদ্দিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করেন। পরে তিনি চাঁদপুর সদর থানায় জিডি করেন। এরপর আদালতের মাধ্যমে মুসাকে চাঁদপুর শিশু পরিবারে হস্তান্তর করে পুলিশ। ৪ আগস্ট সেখান থেকে তাকে লক্ষ্মীপুর শিশু পরিবারে হস্তান্তর করা হয়। এরপর থেকে মুসা লক্ষ্মীপুর শিশু পরিবারে ছিল এবং তাকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে তার তথ্য অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার কমলনগর উপজেলার মুন্সিরহাট এলাকায় যান। সেখানে সে তার খালার বাড়ি চিনতে পারে। ওই বাড়িতে গেলে তার মা খতেজা বেগমকেও পাওয়া যায়। এ সময় মা-ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে মা খতেজা বেগম বলেন, ভাবতে পারিনি মুসাকে ফিরে পাব। সন্তান ফিরে পাওয়ার আনন্দ যে কী রকম, তা মুখে বলে বোঝানো যাবে না। লক্ষ্মীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, মুসার দেওয়া তথ্য অনুযায়ী আমরা তার মাকে খুঁজে পেয়েছি। মুসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।
6