text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের কাজ চূড়ান্ত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ। জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি চিকিৎসা সেবা আইন প্রণয়নের কাজ ২০০৮ সালে শুরু হলেও বিভিন্ন কারণে এখনো তা চূড়ান্ত হয়নি। পর্যায়ক্রমে এ আইনের সংস্কার কার্যক্রম করা হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে স্বাস্থ্য সুরক্ষা আইন-২০১৯ নামে ওই আইনটি প্রণয়নের কার্যক্রম মন্ত্রণালয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনটি দ্রুত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। একই প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি খাতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অক্সিজেন ব্যবহারের মূল্য এবং এক্স-রে ও সিটি স্ক্যানসহ ১০টি জরুরি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মূল্য সহনশীল মাত্রায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় আরো দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন হলে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মূল্যও নির্ধারণ করা সম্ভব হবে। সরকারী দলের আরেক সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন সরকারের কাছ থেকে দেড় কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা 'সিনোভ্যাক' কেনার জন্য অনুমোদন দিয়েছে সরকার। এই টিকা দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, চীন সরকার থেকে ৫ লাখ ডোজ টিকা উপহার এসেছে। এই টিকা ২৫ মে থেকে প্রয়োগ শুরু হয়েছে। আরো ৬ লাখ ডোজ অনুদান হিসাবে শিগগিরই পাওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি হয়েছিলো। এর মধ্যে ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। চুক্তি মোতাবেক বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেরামের সরবরাহকৃত ৭০ লাখ এবং ভারত সরকারের উপহারে পাওয়া ৩২ লাখ ডোজ; এই ১ কোটি ২ লাখ ডোজের মধ্যে ১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। রাশিয়া থেকে ১ কোটি ডোজ স্পুটনিক ভি কেনা প্রক্রিয়াধীন রয়েছে। ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকাদান শিগগিরই শুরু হবে। একই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার করোনা ভাইরাসের টিকা সংগ্রহের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য বিভিন্ন দেশ ও টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও দেশে টিকা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য প্রযুক্তি হস্তান্তরের জন্য বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। | 4 |
বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মিলেছে প্রায় ১৭০০ বছর আগের প্রাচীন পুরাকীর্তি। এরই মধ্যে এ খননকাজ থেকে আবিষ্কার হয়েছে প্রাচীন আমলের সিল ও পোড়া মাটির মাথা। এ ছাড়া সন্ধান পাওয়া গেছে গুপ্ত ও পাল যুগের বেশ কয়েকটি বৌদ্ধমূর্তির। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় একটি বৌদ্ধমন্দির রয়েছে, যার ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছে।চলতি বছরের ১ মার্চ থেকে মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় খননকাজ শুরু হয়। এই খননকাজ আরও প্রায় এক মাস চলবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে ১৭০০ বছরের পুরোনো বৌদ্ধমূর্তি, দুটি বৌদ্ধস্তূপা (সমাধিসৌধ), প্রাচীন লিপিখচিত সিল, পোড়া মাটির নারী অবয়বের মাথা, অলংকৃত ইট, ভগ্ন মৃৎপাত্র, বৌদ্ধমন্দিরসহ বিভিন্ন প্রত্ন সামগ্রীর সন্ধান পাওয়া গেছে।ইতিহাসের লুকায়িত রহস্য দর্শকদের সামনে উপস্থাপনের জন্য ২০১৬ থেকে বৈরাগীর ভিটা খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত তিন বছর করোনা মহামারির কারণে খনন বন্ধ থাকলেও পুনরায় এই ভিটায় খননকাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বর্তমানে বৈরাগীর ভিটার যেস্থানে খনন করা হচ্ছে এর আগে খননে তার সঙ্গেই ঠিক দক্ষিণাংশে একটি মন্দির কমপ্লেক্সের সন্ধান পাওয়া গিয়েছিল। আর এবার বৌদ্ধমন্দির কমপ্লেক্সের সন্ধান পেলেন খননে নিয়োজিত ব্যক্তিরা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, '২০১৬ সাল থেকে পরপর তিন অর্থবছরের শীত মৌসুমে আমরা বৈরাগীর ভিটায় খননকাজ শুরু করি। এরই মধ্যে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন আমরা পেয়েছি। গত দুই বছর করোনার কারণে বন্ধ থাকার পর ২০২১-২২ অর্থবছরে ১ মার্চ থেকে আমরা পুনরায় এ খনন শুরু করেছি। এবারের খননে আমরা চারটি দেয়ালবিশিষ্ট স্তূপ পেয়েছি এবং এর মাঝখানে একটি বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ পেয়েছি। এ ছাড়া পাওয়া গেছে প্রাচীন আমলের সিল, মূর্তির মাথাসহ অন্যান্য নিদর্শনও।'প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পালিত বলেন, 'মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় গুপ্ত ও পাল যুগের অনেক নিদর্শন পাওয়া গেছে। প্রাচীন এসব পুরাকীর্তির মধ্যে বৌদ্ধমূর্তিগুলো ছিল দৃষ্টিনন্দন। মাথার অংশে চুল আঁচড়ানো ও খোঁপায় ফুল দেওয়া মূর্তি দেখতে পাওয়া গেছে। এগুলো থেকে সেই সময়ের মানুষের জীবনচরিত সম্পর্কে ধারণা পাওয়া যায়।' | 6 |
যাদের টিকা নেওয়ার সময় ছয় মাস অথবা এক বছর হয়ে গেছে প্রথমে তারাই করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মধ্যে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহিদ মালেক বলেন, রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে রোববার সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারির ব্যক্তি হিসেবে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকাগ্রহীতাদের সংখ্যা বাড়তে থাকবে। দেশে করোনার টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে জাহিদ মালেক জানান, দেশে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে। বর্তমানে দেশে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা রয়েছে। সামনের মাসে আরও আসবে। পর্যায়ক্রমে টিকা আসতে থাকবে। জাহিদ মালেক আরও জানান, দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩০ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ওমিক্রন নিয়ে জাহিদ মালেক জানান, সারাবিশ্বে এখন করোনার ওমিক্রন ধরন ছড়াচ্ছে। ওমিক্রন থেকে রেহাই পেতে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে জাহিদ মালেক জানান, টিকা নিলে প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় বলে সবাইকে টিকা নিতে হবে, মাস্ক পরতে হবে। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। | 6 |
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার (১১ জুলাই) সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস বাংলাদেশে প্রবেশ করে। আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্টের শূন্য রেখায় ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা'র নিকট প্যাকেট ভর্তি ৮০০ কেজি আনারস হস্তান্তর করেন। এসময় ত্রিপুরা সরকারের শিল্প ও পর্যটন দপ্তরের পরিচালক তরিত কান্তি চাকমা, উদ্যান ও মাটি সংরক্ষণ অদপ্তরের পরিচালক ড. ফনি ভোষন জমাতিয়া, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, ত্রিপুরার প্রধানমন্ত্রীর হাউজ হোল্ড ম্যানেজার কৌশিক চক্রবর্তী, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া শুল্ক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সুসম্পর্ক রয়েছে। আম ও আনারস আদান প্রদানের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। উল্লেখ্য, গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলার বাংলাদেশ মিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সেই উপহার পৌঁছে দেওয়া হয়। আম পাওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিপ্লব কুমার দেব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 6 |
২০২০ জীবনের সব ক্ষেত্রেই রেখে গেছে নানান বিষ-বেদনা। এই বিষের হাজার খারাপ প্রভাব থাকলেও একটা ভালো বিষয় হচ্ছে খারাপ সময় অনেক ধরনের সম্ভাবনা তৈরি করেছে। আর উদ্যোগ তৈরি করার মূলনীতিই হচ্ছে সমস্যার সমাধান করতে হবে। তো যেহেতু সমস্যার কোনো অভাব ২০২০ ফেলে যায়নি, তাই ২০২১ হতে পারে নতুন ব্যবসা শুরুর শ্রেষ্ঠ বছর। উদ্যোক্তাদের জন্য তৈরি ওয়েবসাইট এন্ট্রাপ্রেনিউর উদ্যোক্তাদের জানাচ্ছে কোন তিন কারণে ২০২১ নতুন উদ্যোগ শুরুর জন্য একটি অসাধারণ বছর হতে পারে। অতিমারিতে মানুষ সব বন্দী হয়েছে বাড়িতে। তারা ভিন্ন ভিন্ন জায়গায় যেতে পারছে না। সব সমাধান করতে অনলাইনেই আসতে হচ্ছে। ওদিকে করোনায় বিশ্বজুড়ে ই-কমার্স ৪০ শতাংশ বেড়েছে। তো বাজার কোথায় আছে, এটা নিশ্চিত ক্রেতা কোথায় আছে তাও নিশ্চিত, একমাত্র যে জিনিসটা খুঁজে বের করতে হবে, তাদের ঠিক কী পণ্য বা সেবা দরকার হবে, যা তারা এখনো খুঁজে পায়নি। এই সঠিক বিষয়টি সন্ধান করার মাধ্যমেই আগামীর সফল ব্যবসা দাঁড় করানো সম্ভব হবে। ১৯৭৩-৭৫ সালের মধ্যে জ্বালানি তেলের কারণে সৃষ্ট মন্দার সময় মাইক্রোসফট তৈরি হয়েছিল। আর এই মুহূর্তের সফল উদ্যোগগুলো যেমন উবার, এয়ার বিএনবি-এগুলো তৈরি হয়েছিল ২০০৭ থেকে ২০০৯ সালের মহামন্দার পরে। ব্যস্ত জীবনে ঘরে দেওয়ার মতো সময় আমাদের অনেকেরই হচ্ছিল না। বাইরে যাওয়ার বাধা আসায় ঘরেই মানুষ নানান নতুন বিষয়ে কাজের চেষ্টা করছে। এভাবে ক্রেতাদের একমুখী পাওয়া যাচ্ছে। তারা একে অন্যকে প্রভাবিতও করতে পারছে। এমন দিনে একজন থেকে আরেকজন থেকে পৌঁছানো যায় অনায়াসেই-এতটা সুবিধা সম্ভবত আগে কখনো আসেনি। করোনায় সৃষ্ট অর্থনৈতিক মন্দায় অনেক দক্ষ কর্মীও চাকরি হারিয়েছে। তাদের সবাই নিজেদের ব্যবসা শুরু করবে না। অনেকেই তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা এ রকম সময় নতুন ব্যবসা শুরু করলে শুধু যে অভিজ্ঞ কর্মী পাওয়ার সম্ভাবনা বাড়ছে, তাদের পেছনে খরচও কমে যাচ্ছে। করোনার অতিমারির এই সময়ে যদি সত্যি আপনি একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে নিজেকেই প্রশ্ন করে আসলেই আপনার পণ্য বা সেবাটি মানুষের প্রয়োজন আছে নাকি? অথবা ঠিক কী কারণে এটা বিফল হতে পারে। | 0 |
জ্যৈষ্ঠের তীব্র গরমের সঙ্গে টানা বর্ষণে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গতকাল শনিবার ১১ এবং ৫ দিনে ৫৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে গত ৫ দিনে ৫৫ জন শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশ ৬ মাস থেকে ২ বছরের বয়সী। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। তবে সাধারণ ওয়ার্ডে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ায় মেঝেতে জায়গা করে দেওয়া হয়েছে।আবহাওয়ার পরিবর্তন, অত্যধিক গরম, অপরিচ্ছন্ন খোলা খাবার এবং দূষিত পানি হঠাৎ ডায়রিয়া বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকেরা।জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার আমিনা বেগম তাঁর পাঁচ মাস বয়সী মেয়েকে ডায়রিয়া ও বমির জন্য শিশু (ডায়রিয়া) ওয়ার্ডে গত সোমবার ভর্তি করিয়েছেন। এখন ডায়রিয়া নিয়ন্ত্রণে এলেও তাঁর সন্তানের এখনো জ্বর রয়েছে।হবিবপুর এলাকার রিপা বেগম নামের এক গৃহবধূ বলেন, তাঁর এক বছরের শিশুসন্তান পাঁচ দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কিছুটা ভালো আছে।একই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক আবু তাহের তাঁর সাড়ে পাঁচ বছরের মেয়ের জ্বর-সর্দি হলে চার দিন আগে হাসপাতালে ভর্তি করান।আরেক গৃহবধূ তাঁর আট মাসের মেয়েকে ডায়রিয়ার লক্ষণ নিয়ে একই ওয়ার্ডে গত বৃহস্পতিবার ভর্তি করিয়েছেন। বর্তমানে তাঁর সন্তান সুস্থ আছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ তমা রানী বলেন, দুদিন ধরে শিশুদের পাশাপাশি বয়স্করাও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ বলেন, প্রতিদিনই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ৫৫ জন শিশু ভর্তি আছে। তাদের মধ্যে ৭ জন শিশু ডায়রিয়া এবং বাকিরা নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত।জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর আজকের পত্রিকাকে বলেন, কয়েক দিন ধরে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রকোপ লক্ষ করা যাচ্ছে। তাদের বিশেষ নজরদারিতে রেখে চিকিৎসা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।মধুসূদন ধর আরও বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগী বেড়েছে। এ সময়ে শিশুদের প্রতি যত্নশীল থাকতে হবে। | 6 |
চাঁদপুরের মতলব উত্তরের কয়েকটি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামাবাদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা বলেন, মনোনয়ন পুনর্বিবেচনা করে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত ১০ বছর ধরে ইসলামাবাদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত পরিবর্তন করে সাজেদুল হাসান বাবু বাতেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন বলেন, তৃণমূল থেকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম গেলেও অজানা কারণে অন্যজনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নৌকা প্রতীক পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃত লাল ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অনেকে। | 6 |
জাতীয় সংসদে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধে নতুন আইন প্রস্তাব করা হয়েছে। তবে, এ বিলের বিরোধিতা করেছেন বিএনপি দলীয় সাংসদ হারুনুর রশীদ। তিনি বলেন, , এই বৈষম্য বিরোধী বিলের কী প্রয়োজন পড়েছে তিনি বুঝতে পারছেন না।আজ মঙ্গলবার জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল-২০২২ উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।হারুনুর রশিদ বলেন, 'ধর্মীয় উপাসনালয় পাবলিক প্লেস নয়। মসজিদে ভিন্ন ধর্মের কারও প্রবেশের অনুমতি নেই। বিলে বলা হয়েছে ধর্মীয় স্থানে প্রবেশ করতে না দিলে বৈষম্য হবে-এর ব্যাখ্যা চাই।'হারুন বলেন, 'শিশুর পরিচয় থাকতে হবে। পিতৃ পরিচয়ে সমস্যা থাকলে মাতৃ পরিচয় থাকতে হবে। নানী-নানা তো থাকবে। এই বিধান থাকলে ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হবে। বিষয়টি পরিষ্কার করতে হবে।'অভিযোগ করে হারুন বলেন, 'দেশে আইনের শাসন নেই। গুম, খুনের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।'বিএনপি দলীয় সাংসদ বলেন, 'পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিএনপি করে দেখে চাকরি হচ্ছে না। এখানে রাষ্ট্র বৈষম্য করছে। রাষ্ট্র বৈষম্য করলে কী হবে সেটি বিলে বলা নেই।'বাড়ি ভাড়া সংক্রান্ত বিধানেও আপত্তি করে হারুন বলেন, 'একটি অ্যাপার্টমেন্টে অনেক মানুষ থাকে। তারা যদি কারও বিষয়ে আপত্তি দেন। তারা যদি মনে করেন কোনো ব্যক্তি থাকলে তাদের সমস্যা হবে। সে ক্ষেত্রে কী হবে।'হারুন বলেন, 'বিলে বলা হয়েছে, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতা করা যাবে না। এই সব অনুষ্ঠানের নামে যদি বেলেল্লাপনা হয় তবে কী হবে? কিছুদিন আগে দেখলাম তাপস নামে একজনের সন্তানের বিয়েতে পর্ন তারকা আসল। অনুষ্ঠান করে চলে গেল। তথ্যমন্ত্রী বললেন, তাঁর আসার অনুমতি নেই। কিন্তু পর্ন তারকা এসে অনুষ্ঠান করে চলে গেল।'পরে হারুনুর রশিদের কথার জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, 'বিলটি কমিটিতে গেলে উনি যা যা বললেন তা নিয়ে আলোচনা করা যাবে। আবার সংসদে আসবে। আবার আলোচনা হবে। তবুও জবাব দিচ্ছি।'আইনমন্ত্রী বলেন, 'মানবাধিকার নিয়ে তিনি (হারুন) যে উদ্বিগ্ন তা বোঝানোর চেষ্টা করেছেন। এমন একটি দলের সদস্য যে দলটি ২১ আগস্ট ২০০৪ সালে অন্য দলের সব নেতা-নেত্রীদের এবং জাতির পিতার কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এটেম্প নিয়ে প্রায় সফল হয়ে গিয়েছিল। আল্লাহ মালিক। উনি বেঁচে গেছেন। সেই দলের একজন সংসদ সদস্য আমাকে মানবাধিকার শেখাচ্ছেন।'আনিসুল হক বলেন, 'ওনার কাছ থেকে আমার মানবাধিকারের শিক্ষা নিতে হবে না। আমার মানবাধিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। উনি যে প্রশ্নগুলো করেছেন সময় হলে অবশ্যই জবাব দেব। এখানে বক্তৃতা দিয়ে তারপর একটা সংকট সৃষ্টি করার যে হুমকি দিলেন উনি, আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আর বোকা নেই। ওনাদের এসব কথায় আর কাজ হবে না। ওনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব। সময় হলে দেব।' | 9 |
প্রায় সাত বছর আগে আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালানের শোক মিছিলে জঙ্গি হামলা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ১৫ মার্চ রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এদিন ঠিক করেছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পারভেজ ভূঁইয়া। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গোলাম সারোয়ার খান। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। আর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী ফারুক আহমেদ, আজিম উদ্দিন ও জাহিদুল ইসলাম। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনকে হাজির করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুসারে, ২০১৫ সালের ২৪ অক্টোবর আশুরা উপলক্ষে হোসেনি দালানের শোক মিছিলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। পরের দিন পুলিশ চকবাজার থানায় মামলা করে। তদন্ত শেষে পরের বছর ২০১৬ সালের ২১ এপ্রিল ১০ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তাতে বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্যই সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী তাদের পরিকল্পনা ও ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালায়। হোসেনি দালানে জঙ্গি হামলার এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সেখান থেকে মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগপত্রভুক্ত ১০ আসামির মধ্যে দুজন শিশু হিসেবে গণ্য হয়েছে। শিশু দুটির মামলা শিশু আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযোগপত্রভুক্ত আট আসামি হলেন কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ, আবু সাঈদ ওরফে সালমান, আরমান ওরফে মনির, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ ও শাহজালাল। তাঁদের মধ্যে জামিনে আছেন পাঁচজন। আর কবীর, আরমান ও রুবেল কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষ বলছে, হোসেনি দালানে যারা হামলা চালায়, সবাই জেএমবির সক্রিয় সদস্য। এ হামলায় আরও তিনজনের নাম পাওয়া গেলেও তারা বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মারা গেছে। ওই তিনজন হলো হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, হোসেনি দালানে সেদিন রাত পৌনে দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা এ সময় ওই এলাকায় মোতায়েন ছিলেন। গভীর রাতে ওই এলাকায় বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসেনি দালানে আসে নগরীর বিভিন্ন এলাকার মানুষ। তাদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ভুক্ত। হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শহীদ হওয়ার দিনকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনি দালানের মূল ফটকে একটি তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। মিছিলটি পল্টনে যাওয়ার কথা ছিল। মিছিলে যোগ দিতে এসেছিলেন তরুণ, বৃদ্ধ, নারী ও শিশুরা। এর মধ্যেই রাত পৌনে দুইটার দিকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কারও কারও মতে, পরপর ১০-১৫টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। কেউবা দৌড় দিতে গিয়ে হুমড়ি খেয়ে পায়ের তলায় পড়েছেন। কান্না-চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের বাসিন্দারা যে যেভাবে পারেন মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, লেগুনায় করে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতাল ও আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর হোসেনি দালান এলাকায় অনেককে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ভাঙা চেয়ার, স্যান্ডেল, তাজিয়া মিছিলের সরঞ্জাম। বিভিন্ন স্থানে ছিল ছোপ ছোপ রক্ত। ঘটনাস্থলে কালো স্কচটেপ মোড়ানো একাধিক অবিস্ফোরিত বোমা পড়ে ছিল। | 6 |
ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত-বাংলাদেশের সম্পর্ক বরাবরই বন্ধুসুলভ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক সবসময় রয়েছে, থাকবে। তিনি বলেন, আগামীর অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। যেমনিভাবে একাত্তর সালে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল; তেমনিভাবে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় পাশে দাঁড়াবে। এ সফরের মাধ্যমে সে সম্পর্ক ও উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সিমলায় শুরু হয়েছে মৈত্রী সংলাপ। সংলাপের প্রথম অধিবেশন শেষে শুক্রবার স্থানীয় সময় রাতে সিমলার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেয় বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিরা। ওই সংবর্ধনা এবং নৈশভোজ অনুষ্ঠানে রাজেন্দ্র বিশ্বনাথ এসব কথা বলেন। সংবর্ধনা এবং নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে অংশ নেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সমন্বয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, পঙ্কজ দেবনাথ এমপি, বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজের চেয়ারম্যান এ এস এম শামসুল আরেফিন, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, ভারতের সাবেক হাইকমিশনার তারেক এ করিম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। | 3 |
পদ্মা সেতুর কাজে এক হাজার কাটা মুণ্ডু লাগবে। বাচ্চাকাচ্চার মাথা হলে ভালো হয়। সাবালকের মাথা হলেও চলবে। জরুরি ভিত্তিতে এই সহস্র মুণ্ডু সংগ্রহ প্রকল্পের কাজ চলছে। মাথা সংগ্রাহকেরা নানান ছদ্মবেশে বাংলার অলিত-গলিতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ এখন এই গুজবে রীতিমতো মুখরিত। 'পোলাচোর', 'কল্লা কাটা', 'ছেলেধরা'-স্থানভেদে এই জোড়া শব্দগুলো এখন মানুষের মুখে মুখে। শব্দগুলো লোকে মুড়িমুড়কির মতো খাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার মোহাম্মদপুরে দুই যুবককে ছেলেধরা সন্দেহে 'মহাসমারোহে' পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ফেনীতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে 'কল্লা কাটা' সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। কপাল জোরে তিনি বেঁচে গেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন আরেক ব্যক্তিকে বেদম মারধর করেছে উচ্ছৃঙ্খল জনতা। পুলিশ না এসে পড়লে ওই লোকটাকেও বেঘোরে জান হারাতে হতো। অনেক জায়গায় ছেলেধরা আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা। স্কুলে শিশুশিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। গত দুই তিন দিনে যে এই গুজব ছড়িয়েছে, তা নয়। গুজবের চারা লাগানো হয়েছিল বেশ কিছুদিন আগেই। ডালপালা মেলে এখন সে মহিরুহ। গত রোজার ঈদে দেশের বাড়ি গিয়ে এই জিনিস প্রথম শুনেছি। তখনই মাতৃস্থানীয় এক আত্মীয়া বলেছিলেন, 'পদ্দা বিরিজ নাকি মাথা চায়?' আমি বললাম, 'কার মাথা?' উনি বললেন, 'সে কি আর আমি জানি রে বাপু! আশপাশে সগ্গলে কচ্ছে বিরিজে মাথা নাগবে। বিরিজের নোক নাকি পোলাচোর দিয়ে পোলাপান ধইরে নিচ্ছে! আর কল্লা কাইটে পিলারের গোড়াতে ফেলতিছে!' আমি ধমকে বলেছিলাম, 'এই সব ফালতু আলাপ কই পাও? কাম-কাজ নাই? সব গুজব। মিথ্যা কথা। ডাহা মিথ্যা!' তিনি বললেন, 'তুই "মিথ্যা" কইয়ে দিলিই তো আর মানুষ শুনবিনানে! সবাই কচ্ছে পোলাচোর বাইর হইছে!' বুঝতে পারছি কোন কথাটি সত্য আর কোনটি নয়, সেই বিচার এখন অবান্তর। কারণ, গোটা দেশটাই এখন সত্যোত্তর-'পোস্ট ট্রুথ'। আজকের অবস্থা দেখলে 'পোস্ট ট্রুথ'-এর মাহাত্ম্য বুঝতে কষ্ট হয় না। সত্য-মিথ্যার বিভেদহীন এই দেশের মাটি গোয়েবলসীয় গুজবের জন্য অতি উর্বর। এখানে কোনো গুজবকে 'সত্য' হয়ে উঠতে শুধু কিছু ফেসবুক পোস্টের হাজার কয়েক শেয়ারের প্রয়োজন হয়। কটাকট কিছু ছবি ফটোশপে মেরে দিয়ে কায়দামতো একটা ক্যাপশন লিখে ফেসবুকে আপলোড করে দিলেই হলো। এই ছবি-সংবলিত বয়ানগুলোই বাস্তব। 'সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যাহা তাহা সব সত্য নহে'-এই দার্শনিক ভিত্তির ওপর ভর করে ছবি আর বয়ান মিলিয়ে তৈরি হয় মেসেজ। ইনফো-হাইওয়েতে সেগুলো ছড়িয়ে পড়ে। গালভরা পোস্ট-ট্রুথের জামানায় এই বিভ্রমই হয়ে ওঠে বাস্তব। 'তথ্যফথ্য' নয়, 'যুক্তিফুক্তি' নয়, স্রেফ আবেগনির্ভর মেসেজ দিয়েই আধুনিকতার যুক্তি-তর্কের ইমারতকে টলিয়ে দেওয়া যাবে। কারণ, মানুষের আগ্রহ এখন যতটা না তথ্যে, তার চেয়ে বেশি 'বিকল্প' তথ্যে। নিউজ় নয়, ফেক নিউজ়ই এখন বেশি প্রভাবশালী। ইন্টারনেট-পূর্ব সময়ে হুইসপারিং ক্যাম্পেইনের চল ছিল। 'ওয়ার্ডস অব মাউথ' বা মুখে মুখে ফিসফাস করে গুজব ছড়ানোর ধারা ছিল। তথ্যপ্রযুক্তি সেই 'খাতে' বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এখন কারেন্টের গতিতে ভুয়া খবর ভাইরাল হয়ে তা খবরের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এটি সত্যি নাকি ভুয়া, তা যাচাই করার আগ্রহ বা সময় কোনোটাই বেশির ভাগ মানুষের নেই, শিক্ষাগত বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতার কথা না হয় বাদই দিলাম। গত দুই তিন দিনে ছেলেধরার গুজব এমন পর্যায়ে গেছে যে পদ্মা সেতু কর্তৃপক্ষকে গুজবে কান না দেওয়ার জন্য বিবৃতি দিতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা গুজব ছড়িয়েছেন, তাঁদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামতে হয়েছে। পুলিশ বলেছে, তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ফেসবুকে পোস্ট শেয়ার করে ভাইরাল করা কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের প্রোফাইল, টাইমলাইন, ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অনেকে কাটা মাথার ছবি শেয়ার করেছেন। মিয়ানমারের রাখাইনের নানা ছবি শেয়ার করার প্রমাণও পেয়েছে পুলিশ। এ ছাড়া পদ্মা নদী ও সেতুর নির্মাণকাজের ছবিকে ব্যাকগ্রাউন্ডে রেখে ফটোশপের মাধ্যমে কাটা মাথার ছবি টেবিলের ওপর বসানোর প্রমাণ পেয়েছে তারা। এই ভয়ানক 'স্যাবোটাজ' কেউ 'এমনি এমনি শখ করে' করেছে, তা মনে করা ঝুঁকিপূর্ণ হবে। মাথায় রাখা দরকার, পদ্মা সেতু দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। প্রথম থেকেই এই প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু সব বাধা ঠেলে যখন সেতুটি দৃশ্যমান অবয়বের মধ্য দিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এমন গুজবের আকস্মিক উত্থান মনে যথেষ্ট সন্দেহ আনে। কোনো মহল সেতুর কাজ ব্যাহত করতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া দরকার। উদ্দেশ্য যা-ই থাক, পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পকে জড়িয়ে যাঁরা এই গুজব ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতি জরুরি। মানুষ আসলে ভয় পেতে ভালোবাসে। সুসংবাদে যদিও-বা কেউ অবিশ্বাস করে, কিন্তু ভীতিপ্রদ খবরে অবিশ্বাস করার মতো মনের জোর বেশির ভাগ লোকেরই থাকে না। মানব মনস্তত্ত্বের এই দিককেই গুজব রটনাকারীরা কাজে লাগায়। ফলে পদ্মা সেতু কর্তৃপক্ষ যতই বিবৃতি দিক বা পুলিশ যতই কঠোর হওয়ার হুমকি দিক, তাতে গুজবের প্রাবল্য কমবে, এমনটি শতভাগ নিশ্চিত করে বলা যায় না। অর্থাৎ, শুধু সরকার বা প্রশাসনের নেওয়া পদক্ষেপ গুজব ঠেকাতে সর্বাংশে সফল হবে বলে মনে হয় না। সমাজের প্রান্তিক পর্যায়ের আঁতুড়ঘরে গুজব নামক যে অপচ্ছায়ার জন্ম, তা বিনাশ করতে সেই সমাজকেই সচেতন করতে হবে। বিজ্ঞানের কথা বুঝিয়ে কুসংস্কার ভাঙার প্রয়াস চালাতে হবে। সমাজের শিক্ষিত শ্রেণি যদি ধরে নেয় যা করার প্রশাসনই করবে, তাদের কোনো দায়িত্ব নেই, তাহলে আরও কতজনকে ছেলেধরা ঠাওরে পিটিয়ে মেরে ফেলা হবে, তার ঠিক নেই। ছেলেধরা গুজবে দেশ তটস্থ, অথচ ভ্রান্তি ভাঙাতে সংঘবদ্ধভাবে সমাজের ভেতর থেকে কেউ এগিয়ে আসবে না, এ তো মারাত্মক বিপদের কথা! সারফুদ্দিন আহমেদ: লেখক ও সাংবাদিক[] | 8 |
করোনা পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ, তখন প্রকৃতি ফিরেছে তার আপন রূপে। মানুষের অত্যাচার কোণঠাসা পশু পাখির এখন অবাধ বিচরণ। ভয়কে জয় করে তাদের এখন বিচরণ সবখানে। এমন সুযোগে নিয়েই নানা জাতের পাখি কলতানে মুখর করে তুলেছে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের জলাশয়। হাজার হাজার পাতি সরালি, বক, পানকৌড়ি, মাছ রাঙ্গাসহ নানা জাতের পাখি। পাখি রক্ষায় নানা উদ্যোগও নিয়েছেন পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া শহরে গত ১০ বছরে বড় বড় জে জলায়শ গুরেঅ ছিল তার বেশির ভাগ ভরাট হয়েছে। অবশিষ্ট আছে হাতে গোনা কয়েকটি জলাশয়। তার মধ্যে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের মধ্যে আছে বড় কয়েকটি জলাশয়। করোনা পরিস্থিতি শুরু হতেই জলাশয়ে দেখা মিলতে শুরু করে নানা জাতের পাখির। এরপর দিন দিন বাড়তে শুরু করে এর সংখ্যার। অবশ্য পাখি নিয়ে যারা কাজ করেন তারা বলছেন শহরের মধ্যে কোনো জলাশয়ে এমন দৃশ্য গত ৩০ বছর মধ্যে দেখা যায়নি। বেশ কয়েকমাস ধরে পাতি সরালি, পানকৌড়ি, বকসহ নানা জাতের পাখি এ জলাশয়ে খেলছে। পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, নিরাপত্তা নিয়েও কোন ভাবনা নেই পাখিগুলোর। সারাদিন জলাশয়ের পুকুরে কখনো সাঁতার কাটছে। আবার ঝাঁক ধরে উড়ছে কখনো। ভোর থেকে শুরু করে সারাদিন পুকুরে পানিতে সময় কাটে তাদের। সন্ধ্যা হতে উড়ে যায় খাদ্যের খোঁজে। সারা রাত বাইরে থেকে আবার আসে জলাশয়ে। আশেপাশের ঝোপ ঝাঁড়ে বাসও করেছে। ডিম দিয়ে আর পাখিগুলোকে মেহমান হিসেবে নিয়ে তাদের রক্ষায় সব উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, করোনার কারণে মানুষ ঘরবন্দি। প্রকৃতি আর পশু-পাখি এখন স্বাধীন। তারা ভয়হীন পৃথিবীতে মনের আনন্দে ঘরছে ইচ্ছেমত। আমার কার্যালয়েলর ঠিক পিছনের জলাশয়ে নানা জাতির পাখি আবাস গেড়েছে। পাখি রক্ষায় নানা উদ্যোগও নেয়া হয়েছে। তারা যাতে স্বাধীন ভাবে থাকতে পারে সে জন্য জলাশয়ের আশেপাশে চলাচল বন্ধ করা হয়েছে। এখানে বাইরের কোন মানুষও আসতে পারে না। নিরাপদ জেনেই পাখিগুলো পুকুরে আছে। আমরাও মেহমান হিসেবে নিয়ে তাদের দেখভাল করছি। আর পাখি বিশেষজ্ঞ এসআই সোহেল বলেন, 'গত ৩০ বছরের মধ্যে এ ধরনের পাখির আবাস কুষ্টিয়া শহরের কোন জলাশয়ে দেখা যায়নি। করোনা থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানানও তিনি। পাথি সরালি পাখি সাধারণত এ ধরনের জলাশয়ে সারাদিন থাকতে পছন্দ করে। তারা আশেপাশের ঝোঝঝাড়ে বাসা করে ডিম পেরে বাচ্চা দেয়। পুলিশ সুপার পাখি রক্ষায় যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার। কারণ পাখি ও প্রকৃতি আমাদের পরম বন্ধু।' | 6 |
সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে 'শান্তি চুক্তি' স্থাপনের ঘোষণা দিয়েছে বাহরাইন। শুক্রবার টুইটারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এবার উপসাগরীয় আরেক দেশ বাহরাইনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে। খবর বিবিসির টুইটারে তিনি জানান, ৩০ দিনের মধ্যে দ্বিতীয় একটি আরব দেশও ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করল। দশকের পর দশক ধরে আরব দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছিল। এর ব্যতিক্রম ঘটিয়ে গত মাসে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। এবার বাহরাইনও একই পথ ধরল। ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তিতে জানুয়ারিতে ট্রাম্প 'মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা' হাজির করেছিলেন। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সমঝোতায়ও তিনিই মধ্যস্থতা করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হচ্ছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, এখন বাহরাইনও একই অনুষ্ঠানে অংশ নেবে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন-মধ্যপ্রাচ্যের এ চারটি দেশের স্বীকৃতি পেল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আরেকটি আরব দেশের সঙ্গে 'শান্তি চুক্তিতে' পৌঁছাতে পেরে তিনি উৎফুল্ল। বাহরাইনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছ সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ফিলিস্তিনি কর্মকর্তারা ক্ষুব্ধ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাহরাইন থেকে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, বাহরাইনের এই পদক্ষেপে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতি হল। বাহরাইন-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণাকে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অ্যাখ্যা দিয়েছেন ইরান পার্লামেন্টের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ পরামর্শদাতা হোসেইন আমির-আবদুল্লাহিন। | 3 |
নরসিংদীর শিবপুরে নিখোঁজের ১৭দিন পর বাবার কোলে ফিরেছে ৮ বছরের শিশু ইউসুফ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করেন।ইউসুফ উপজেলার নৌকাঘাটা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আঙ্গুর মিয়ার ছেলে। সে বাড়ির পাশে একটি মাদ্রাসায় হেফ্জ বিভাগের শিক্ষার্থী ছিল।শিশুটির বাবা বলেন, ইউসুফ প্রতিদিন দুপুরে খাবার নিতে মাদ্রাসা থেকে বাড়িতে আসত। গত ১৮ অক্টোবর বাড়ি থেকে খাবার নিয়ে আসার কথা বলে, সে মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু বাড়িতে না এসে সে অন্য কোথাও পালিয়ে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম খান বলেন, পারিবারিক ঝামেলার কারণে ভয় পেয়ে শিশুটি পালিয়ে বেড়াচ্ছিল। কুমরাদী এতিমখানার শিক্ষক ওমর ফারুক শিশুটিকে আমার নিকট নিয়ে আসে। পরে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। | 6 |
একটি কালো পাথরের ফলক, তাতে খোদাই করা বহু নাম- আফগানিস্তানের গজনি প্রদেশের গভর্নরের বাসভবনের চত্বরে ওই ফলককে ঘিরে ভিড় জমিয়েছেন তালেব যোদ্ধারা। পাথরে খোদাই করা রয়েছে, আমেরিকার শাসনকালে ওই প্রদেশের দায়িত্বে যে যে সেনাকর্তা ছিলেন, তাদের নাম। সাথে সেনা কর্মকর্তাদের পদমর্যাদাও লেখা রয়েছে ওই পাথরে। ওই ফলকটিকেই জনসাধারণের প্রদর্শনের বন্দোবস্ত করেছে তালেবান। আমেরিকান সেনাবাহিনীর মহিমা প্রচারের জন্য নয়, বরং ২০ বছরের দীর্ঘ লড়াইয়ের পরে আমেরিকান সেনাবাহিনীকে উৎখাতের প্রতীক তুলে ধরতেই এই প্রদর্শনের আয়োজন। তালেবানের গজনির সাংস্কৃতিক শাখার প্রধান মোল্লা হাবিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা চান ওই পাথরের ফলকটি প্রদর্শনের মাধ্যমে আফগানবাসী, বিশ্ব ও ভবিষ্যৎ প্রজন্ম জানুক স্বঘোষিত পরাক্রমশালী আমেরিকান বাহিনীকে পরাজিত করেছেন তারা। দক্ষিণ কাবুলের ১৫০ কিলোমিটার দূরত্বে গজনি শহর তালেবান দখল করেছিল গত বছরের ১২ অগস্ট। ঠিক তিন দিন পরেই কাবুল দখলের সাথে সাথেই গোটা দেশে তালেবানের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ৩,৫০০ বছরের নানা ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ এই গজনি। এখন একে কেন্দ্র করেই নিজেদের বিজয়গাথার ইতিহাসকে সযত্নে তুলে ধরতেই আগ্রহী তালেবান নেতৃত্ব। শহরের বাইরে রাস্তার ওপরেও তালেবানের এমনই বিজয়-ফলক তুলে ধরা হয়েছে। কোথাও কোথাও আমেরিকান সেনাবাহিনীর ব্যবহৃত পরিত্যক্ত গাড়িও প্রদর্শন করা হচ্ছে। যদিও অস্ত্রশস্ত্র সব সরিয়ে দেয়া হয়েছে। শুধু গাড়ি নয়, গত দু'দশকে আমেরিকান সেনাবাহিনীর ব্যবহৃত এমন বহু দ্রব্যই গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর আগে সোভিয়েত ইউনিয়নকেও রুখে দিয়েছিল তালেবান। ওই সময়ে সোভিয়েতের ফেলে যাওয়া ট্যাঙ্কে চড়ে এখন খেলা করে শিশুরা। তারও আগে ব্রিটিশদের হাত থেকে মুক্তির ইতিহাসও তুলে ধরতে মরিয়া তালেবান। ১৮ বছরের তালেব যোদ্ধা ওজেইর-এর কথায়, 'বিজয়ের চিহ্ন হিসাবে এগুলো দেখলে গর্ব অনুভব করি। তিন তিনটি বিদেশী শক্তিকে পর্যুদস্ত করে স্বাধীনতা পেয়েছি আমরা। আমরা দেখাতে চাই, আমেরিকাকেও পরাজিত করার শক্তি রাখে আফগানরা।' আগস্টে তালেবান দেশের দখল নেয়ার পর বহু অস্ত্র, গাড়ি, পোশাক ফেলে গেছে আমেরিকান সেনাসদস্যরা। সবটা অবশ্য এখনো প্রদর্শনের ব্যবস্থা করে উঠতে পারেনি তালেবান।সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, 'জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ এই দুঃশাসনকে আর মেনে নিতে পারছে না। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু সরকার দমন নিপীড়ন চালিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। তাই জনগণের দল হিসেবে বিএনপি দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আন্দোলন করে যাচ্ছে।' রবিবার ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার ও শুভেচ্ছা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগে এ কার্যক্রমের উদ্বোধনী দিনে প্রয়াত আবদুর রশিদের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়। তার দুই ছেলে আলমগীর হোসেন আলম ও আজহারুল ইসলাম পরিবারের পক্ষে ঈদ উপহার গ্রহণ করেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আরও বলেন, 'আওয়ামী সরকার তাদের অগণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপ নির্বিঘ্নে পরিচালনা করতে গুম, খুন, হামলা, মামলাসহ দমন নিপীড়ন চালাচ্ছে। দুঃশাসনবিরোধী আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চিরদিন তাদের অবদানের কথা স্মরণ করবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সুখে-দুঃখে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা চালাবে।' এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, সাবেক ছাত্রনেতা করিম সরকার উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মার্কিন বিমান বহরে যোগ হচ্ছে লকহিড মার্টিন কোম্পানির তৈরি আরো ৫০০ এফ-৩৫ জঙ্গিবিমান। যুদ্ধক্ষেত্রে এসব বিমান ঠিকমতো কাজ করবে কিনা তা যাচাই করেনি মার্কিন কর্তৃপক্ষ। পেন্টাগনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়, পেন্টাগন এখন থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ৯২টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনবে। গত বছর বিমান কেনার সংখ্যা ছিল ৩৮। এখন পেন্টাগনের পক্ষ থেকে জঙ্গিবিমান কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়চ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ২,৪৪৩টি এফ-৩৫ বিমান কেনার পরিকল্পনা করেছে। এছাড়া, আরো কয়েকশ বিমান ব্রিটেন, ইতালি, অস্ট্রেলিয়া ও জাপানের কাছে বিক্রি করা হবে। তবে এ বিমানের সফটওয়ারের পরীক্ষা-নিরীক্ষা ২০১৮ সালের জানুয়ারি মাসের আগে শেষ হবে না। চলতি ২০১৬ সালের জানুয়ারি মাসে এসব পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এফ-৩৫ জঙ্গি বিমানে এরইমধ্যে বেশকিছু ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি ব্যবস্থার অসম্পূর্ণতা, বিমানের ডানায় ফাটল, ত্রুটিপূর্ণ ডায়াগনস্টিক সিস্টেম এবং বিপদকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাইলটের বের হওয়ার ব্যবস্থা উল্লেখযোগ্য। সূত্র : ইরানি প্রেস টিভি ও ন্যাশনাল পোস্টের
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ | 3 |
গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও হরতালের ডাক দিলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ অর্ধদিবস এই হরতাল পালিত হবে। আজ শুক্রবার বিকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা ২৮ তারিখ বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল মত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ মার্চ এই হারতাল পালন করুন।' সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের মিডিয়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আগামী ২৮ মার্চ আধা বেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। আজ শুক্রবার রাজধানীর পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক। তিনি জানান, আগামী ২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে আধা বেলা এ হরতাল কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জোটের সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, বিমান বন্দর, জয়দেবপুর, নরসিংধীসহ বেশ কয়েকটি স্টেশনে উন্নয়নের কাজ চলছে। এসব স্টেশনে প্লাটফর্ম উচু করা হচ্ছে, সেই সাথে যাতে করে বাইরের কোন লোক টিকেট ছাড়া স্টেশনের ভিতরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে স্টেশনগুলো ব্যারিকেড দেয়ার কাজ চলছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টা নাগাদ রেলমন্ত্রী, রেলের সচিব সেলিম রেজা, ডিজি মো. শামছুজ্জামান, এডিজি (অপারেশন) মিয়া জাহান, রেলের উর্দ্ধতন কর্মকর্তারাসহ মন্ত্রীর সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এসময় মন্ত্রীর সঙ্গে কমলাপুর স্টেশনে থেকে যাত্রা শুরু করেন। | 6 |
লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন লিটন (৩৭) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম ইউসুফ ভুঁইয়া (২৫)। শনিবার রাতে নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মালিবাগে আজ রোববার সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ইউসুফ ভুঁইয়ার বাবার নাম বাবুল ভুঁইয়া। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বারআনী গ্রামে তার বাড়ি। নিহত রিয়াদ হোসেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোহাম্মদনগর (দক্ষিণ পালের বাড়ি) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। গত ৯ এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর থানার ঝুমুর মোড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইকোনো সার্ভিস নামের একটি বাসের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসের সুপারভাইজার ছিলেন। মুক্তা ধর জানান, এ ঘটনায় বিভিন্ন তদন্ত সংস্থার পাশাপাশি সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ইউসুফ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হলো। ইউসুফ ওই বাসে হেলপার হিসেবে কাজের জন্য গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ভবঘুরে ছিলেন। ওবায়দুর নামে তার এক প্রতিবেশী ভাই তাকে ইকোনো বাসের চালকের সহকারী হিসেবে কাজ করার ব্যবস্থা করে দেন। ৮ এপ্রিল বিকেল ৩টায় ঢাকার মানিকনগর থেকে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটন, পুরোনো স্টাফ শিপন ও ইউসুফ যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর পৌঁছান তারা। যাত্রীরা নেমে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে বাসটি পার্কিং করা হয়। এরপর পুরোনো স্টাফ শিপন দুই দিনের ছুটিতে যান। রাতে নতুন সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত ইউসুফ সুপারভাইজার লিটনের কাছে পারিশ্রমিক চান। লিটন জানান ইউসুফের ডিউটি এখনো শুরু হয়নি। ৯ এপ্রিল ভোর থেকে শুরু হবে। টাকা-পয়সার বিষয়ে কোনো কথা থাকলে চালক নাহিদের সঙ্গে বলার জন্য অনুরোধ করেন। কিন্তু ইউসুফ ঢাকা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পুরোনো সহকারী শিপনের সঙ্গে ডিউটি করতে করতে এসেছে বিধায় পারিশ্রমিক দাবি করেন। এ নিয়ে প্রথমে তক-বিতর্ক, পরে হাতাহাতিতে লিপ্ত হয়। একপর্যায়ে গাড়িতে থাকা লম্বা লোহার তৈরি হুইল রেঞ্জ দিয়ে রিয়াদের মাথায় আঘাত করেন ইউসুফ। এতে গাড়ির ভেতরেই তার মৃত্যু হয়। তখন ইউসুফ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহত রিয়াদের স্ত্রী হালিমা আক্তার (২৯) লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। | 6 |
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসায় এই বিএনপি, জামায়াত, হেফাজত, ধর্মান্ধরা ভেতরে-ভেতরে খুব উৎফুল্ল। তারা আশায় রয়েছে সেখান থেকে টাকা আসবে, অস্ত্র আসবে আর দেশে তারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে। কিন্তু আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা শক্ত হাতে মোকাবিলা করবে। আজ রোববার টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তি বাধাগ্রস্ত করতে চায় বলেও সভায় অভিযোগ করেন কৃষিমন্ত্রী। মিথ্যাচার করে বিএনপি যাতে আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি শুরু থেকেই নানান মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে। বিএনপির এ মিথ্যাচার ও ষড়যন্ত্র এখনো চলছে, আগামী দিনেও হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে মিথ্যাচার করে বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ১২ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সময়ে সব ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা পৃথিবীতে যা প্রশংসিত হচ্ছে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 'এসডিজি অগ্রগতি পুরস্কার' পেয়েছেন। আমরা উন্নয়নের এ ধারাকে ধরে রাখতে চাই। এটি করতে হলে আগামী দিনেও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান। সাধারণ সম্পাদক সাংসদ জোয়াহেরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ ছানোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনির, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাংসদ আহসানুল ইসলাম, সাংসদ আতাউর রহমান খান, সাংসদ হাসান ইমাম খান প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। | 9 |
চলছে বৃষ্টিবিহীন, বৈশাখী দিন। সেলসিয়াসের পারদ ক্রমাগত ওপরের দিকে উঠছে তো উঠছেই। এদিকে গরমে প্রাণ অতিষ্ঠ। আমাদের মতো একটি গ্রীষ্মপ্রধান দেশে বাসায় একটি এয়ার কন্ডিশনার বা এসি থাকাটা এখন আর বিলাসিতা নয়। গরমে শরীর শীতল করার বাইরেও এয়ার কন্ডিশনারের বেশ কিছু কাজ আছে।হাঁপানি সংক্রমণের আশঙ্কা হ্রাসআপনি কি জানেন, আপনার বাড়ির এয়ার কন্ডিশনারটি আপনার অ্যাজমা অ্যাটাক হওয়ার আশঙ্কা কমাতে সাহায্য করতে পারে? এসি শুধু বাড়ির আর্দ্রতা কমায় না, এটি অ্যালার্জেনও কমায়। অ্যালার্জেন হলো ফুলের পরাগ রেণু, ধুলোবালি বা অন্যান্য বায়ুবাহিত জিনিসপত্র, যেগুলো মূলত হাঁপানিসহ বিভিন্ন রোগের কারণ। ব্যায়াম করার জন্য শীতল জায়গাএয়ার কন্ডিশনার অভ্যন্তরীণ পরিবেশে ব্যায়ামের জন্য একটি শীতল ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে সাহায্য করে।পোকামাকড় ও পরজীবীরপরিমাণ কমায়এয়ার কন্ডিশনারের ফিল্টারগুলো খোলা জানালার তুলনায় পোকামাকড় বাইরে রাখতে বেশি কার্যকর। পোষা কুকুর বা বিড়ালের গায়ে যেসব মাছি বা ফ্লি হয়ে থাকে, সেগুলো নিরোধেও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কাজে দেয়।ভালো ঘুমএই কাঠফাটা গরমে এসির শীতল হাওয়া জমিয়ে একটা ঘুম দেওয়ার মোক্ষম উপায়। ইলেকট্রনিকস সামগ্রী রক্ষা করেঅতিরিক্ত তাপ ইলেকট্রনিকস সামগ্রীর মারাত্মক ক্ষতি করতে পারে। যেমন ডেটা হারিয়ে যাওয়া বা ডেটা কিংবা যন্ত্রপাতির জীবনকাল ছোট করে ফেলা। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ঘরের ইলেকট্রনিকস ডিভাইসের তাপমাত্রার ভারসাম্য রক্ষার কাজকরে সেগুলোকে ভালো রাখতে সহায়তা করে। কর্মক্ষমতা উন্নত করেবীভৎস গরমে যখন কাজ করা ভীষণ কষ্টদায়ক হয়ে ওঠে, এয়ার কন্ডিশনার তখন আপনাকে স্বস্তি দেয়। নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করে।পানিশূন্যতা ও হিট স্ট্রোকেরঝুঁকি কমায়নিম্ন তাপমাত্রা মানে কম ঘাম। ঘামের সঙ্গে আমরা শরীরের পানি হারিয়ে ফেলি, যা থেকে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা তৈরি হতে পারে। এসিতে তার ঝুঁকি এড়ানো যায়। পাশাপাশি তাপ-সম্পর্কিত অসুস্থতা ও মৃত্যুর বিরুদ্ধে শীতাতপনিয়ন্ত্রণ হলো একটি প্রাথমিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা।এয়ার কন্ডিশনারের ব্যবহারবিধিঅনেকেই ভেবে থাকেন, বাটন চেপে দিলেই এসি ব্যবহারের সব দায়দায়িত্ব শেষ। কিন্তু ব্যাপারটা অতটা সরল নয়। এসি ব্যবহারের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম বিষয় বিবেচনায় রাখলে একদিকে যেমন যন্ত্রটির আয়ু বাড়বে, অন্যদিকে আপনিও যন্ত্রটি থেকে পরিপূর্ণ সুবিধা নিতে পারবেন। তা ছাড়া আপনি নিশ্চয় চাইবেন না সারা দিন এসি চালিয়ে রেখে পরিবেশের ক্ষতি করতে। তাই জেনে নিন এর ব্যবহারবিধি। রুম ও এসির আকারের সামঞ্জস্যপছন্দ হলেই ইচ্ছেমতো আকারের এসি কেনা যুক্তিযুক্ত নয়। এসি কিনতে হবে তার টনেজ যাচাই করে। টনেজ বলতে এসির শীতলীকরণ ক্ষমতাকে বোঝায়। আপনার ঘরের আকার অনুযায়ী সঠিক টনেজসহ একটি এয়ার কন্ডিশনার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন ১৩০ বর্গফুটের চেয়ে ছোট কক্ষের জন্য একটি ১ টন এসি যথেষ্ট। আবার প্রায় ১৮৫ বর্গফুট আয়তনের ঘরের জন্য দেড় টন এসি কিনতে হবে। নিয়মিত এয়ার ফিল্টার চেক ও পরিবর্তনএসির এয়ার ফিল্টারগুলো নিয়মিত পরীক্ষা করা এবং প্রয়োজনমতো বদলে ফেলা খুবই জরুরি। এটি যে কেবল আপনার শীতলীকরণ যন্ত্রটিকে কার্যকর রাখবে তা নয়, আপনার বিদ্যুতের বিলও নিয়ন্ত্রণে রাখবে। সমীক্ষায় দেখা গেছে, একটি নোংরা এয়ার ফিল্টার আপনার এসির এনার্জি খরচ ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সাধারণত ৩-৪ মাস অন্তর এয়ার ফিল্টার পরিবর্তন করা ভালো। এ ছাড়া গ্রীষ্মের সময় যদি সারা দিনই এসি চলে, তাহলে মাসে একবার করে ফিল্টার বদলাতে পারেন। ফ্যানের সঙ্গে সমন্বয় করে এসি ব্যবহারগ্রীষ্মের দাবদাহে সারাটা দিন এসির শীতল বাতাসের নিচে বসে থাকতে চাওয়াটা অন্যায় কিছু নয়। তবে এর ফলে যে পরিমাণ বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে, সেটা বহন করা অনেকের জন্য কষ্টসাধ্য হতে পারে। এর সহজ সমাধান হচ্ছে, এয়ার কন্ডিশনার আর সিলিং ফ্যান একসঙ্গে ব্যবহার করা। এ ক্ষেত্রে সর্বনিম্ন সেটিংয়ে আপনার এয়ার কন্ডিশনারটি চালান এবং সিলিং ফ্যান চালু করুন। এভাবে শীতল বাতাস রুমজুড়ে ছড়িয়ে পড়বে এবং একটি আরামদায়ক পরিবেশ বজায় থাকবে। ঊর্ধ্বমুখী এসির ভেন্টবেশি শীতল মোডে এয়ার কন্ডিশনার ব্যবহার করার সময় চেষ্টা করুন এর ভেন্টগুলো ওপরের দিকে রাখতে। কারণ শীতল বাতাস ঊর্ধ্বমুখে সঞ্চালিত হয় বেশি। রাতে ঘুমানোর সময় এসি ব্যবহারঘুমাতে যাওয়ার আগে বাইরের তাপমাত্রা থেকে সর্বোচ্চ ৬ থেকে ৭ ডিগ্রি কমিয়ে এসির তাপমাত্রা সেট করুন। একবার আপনি ঘুমিয়ে গেলে, আপনার শরীর স্বাভাবিকভাবেই কয়েক ডিগ্রি ঠান্ডা হয়ে যাবে এবং আপনি এসি ছাড়াই ঘুমাতে পারবেন। তাই এয়ার কন্ডিশনারটিতে টাইমার ব্যবহার করে স্বয়ংক্রিয় শাটডাউনের সময় নির্ধারিত করে দিন।মডেল: দিপ্তী ও বারবি, ছবি: রনি বাউল | 4 |
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মাসেতু নিয়ে সৃষ্ট গুজবে কান দিয়ে যারা গণপিটুনিতে নিরাপরাধ মানুষকে হত্যা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশবাসীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এরপর মন্ত্রী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্য'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন- সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ। | 6 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের পর অনেকেই মনে করেছেন পারমাণবিক অস্ত্র থেকে সরে আসছে দেশটি। ট্রাম্পকেও সে ধরনেরই কথা দিয়েছেন কিম। কিন্তু পারমাণবিক স্থাপনার উন্নয়ন কাজের গতি উত্তর কোরিয়া বাড়িয়ে দিয়েছে বলে স্যাটেলাইটের মাধ্যমে ছবি সংগ্রহের পর জানতে পেরেছে মার্কিন গবেষণা গ্রুপ 'থার্টি এইট নর্থ'। পরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা। থার্টি এইট নর্থ বলছে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ুন পরমাণবিক গবেষণা কেন্দ্রে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। সেখানে ওয়াটার কুলিং ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি কুলিং ওয়াটার রিজার্ভার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ করা হয়েছে দু'টি ভবন। কেন্দ্র পরিদর্শনকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য তা ব্যবহার করা হতে পারে। চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে উত্তরকোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের পরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পদাবি করেন, উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। বৈঠকের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার কাছে থেকে আর কোনো পারমাণবিক হুমকি নেই। অথচ ১০ দিন পর এসে সেই ট্রাম্প ভিন্ন কথা বলছেন। উত্তর কোরিয়াকে 'অস্বাভাবিক হুমকি' হিসেবে উল্লেখ করে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এমন সময় এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা এলো যখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেশ কয়েকটি সামরিক মহড়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, কূটনৈতিক সমঝোতাকে সমর্থন জানাতেই মহড়া স্থগিত করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে উভয় দেশের আরেকটি বড় ধরনের মহড়া স্থগিত করা হয়েছিল। ২০০৮ সাল থেকেই উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি অবস্থা জারি রেখেছে। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্টরা এই অবস্থা নিয়মিত জারি এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন। গত শুক্রবার ট্রাম্প এই জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়িয়েছেন। মার্কিন কংগ্রেসকে এক নোটিশে ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার সরকারের পদক্ষেপ ও ঝুঁকিপূর্ণ অস্ত্রের কারণে দেশটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি। এর ফলে দীর্ঘদিন চলে চলমান নিষেধাজ্ঞাও জারি থাকছে। এতে করে ওয়াশিংটনে উত্তর কোরিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ঘোষণায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাঅব্যাহত থাকবে। এক দশক আগে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। | 3 |
ইতালিপ্রবাসী যুবক রেজুয়ান কবির শাকিবের মা-বাবা থাকেন রাজধানী ঢাকার দক্ষিণ কাফরুলে। গত বছরের ডিসেম্বরে তাঁর মায়ের নম্বরে ফোন আসে ছেলে শাকিবের 'ইমো' অ্যাপ থেকে। ফোন করা যুবক তাঁকে জানান, আপনার ছেলেকে ইতালি পুলিশ আটক করেছে। দেড় লাখ টাকা না দিলে জেলে পাঠাবে। টাকা পাঠানোর জন্য পাঁচটি নম্বরও দেওয়া হয়। ছেলের বিপদ দেখে শাকিবের বাবা মুনসুর রহমান ধারদেনা করে দেড় লাখ টাকা পাঠিয়ে দেন সেই সব নম্বরে। পরে ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন।শাকিবের বাবা মুনসুর রহমান অবশ্য হাল ছাড়েননি। রাজধানীর কাফরুল থানায় তিনি মামলা করেন। সে মামলার তদন্তে নেমে ডিবির সাইবার ক্রাইম শাখার কর্মকর্তারা অপরাধীকে শনাক্ত করেন। এরপর ৮ জুন পুলিশ নাটোরের লালপুর থেকে মাসুদ রানা নামের সেই যুবককে গ্রেপ্তার করে।ঘটনা আরও আছে। সৌদি আরবের একটি কোম্পানির কর্মচারী মিজানুর রহমানের পরিবার থাকে মৌলভীবাজারের গ্রামের বাড়িতে। জুলাই মাসে মিজানের ইমো নম্বর থেকে ফোন আসে স্ত্রী লিপি আক্তারের কাছে। অপরিচিত লোকটি তাঁকে জানান, মিজান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। দ্রুত টাকা লাগবে।লিপি আক্তার সঙ্গে সঙ্গে ১০ হাজার পাঠিয়ে দেন। প্রতারকেরা একইভাবে মিজানের আরও কয়েকজন আত্মীয়ের কাছ থেকে আরও ৫০ হাজার হাতিয়ে নেন।এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, আত্মীয়স্বজনের নামে ইমোতে বিপদের কথা বলে টাকা চাইলে যাচাই-বাছাই করা উচিত। যারা এ ব্যাপারে সচেতন নয়, তারাই বিপদে পড়ছে।ইমোর মাধ্যমে প্রতারণা মামলার তদন্তে নেমে ডিবির সাইবার অপরাধ শাখা গত ২৫ আগস্ট নাটোরের লালপুর থেকে পলাশ আলী ও সাব্বির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। এদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ ইমো অ্যাপ হ্যাক করা এক বিশাল চক্রের হদিস পায়। আর এই চক্রের মূল কেন্দ্র নাটোরের লালপুর উপজেলা। সেখানকার শতাধিক যুবক নিজেদের এই অপরাধে যুক্ত করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সারা দেশে তাঁদের রয়েছে বিস্তৃত নেটওয়ার্ক। এই দলে যেমন আছেন প্রকৌশলী, তেমনটি আছেন সাধারণ মুদিদোকানি-দিনমজুরও।নাটোরের পুলিশ কর্মকর্তারাও বলেছেন, গত এক বছরে শুধু লালপুর উপজেলা থেকেই ইমো অ্যাপ হ্যাক করে প্রতারণা করার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সময় চক্রের সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে ৭ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলছেন, বিষয়টি বেশ ভয়াবহ। এটা লালপুর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। সেপ্টেম্বরে নাটোর জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। সবার সহযোগিতায় এই চক্রের মূল উৎপাটনে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।কেন লালপুরে এই অপরাধস্থানীয় লোকজন জানান, লালপুরের কোনো এক ব্যক্তি ২০১৮ সালে এক প্রবাসীর ইমো নম্বরের দখল নিয়ে প্রতারণা করে বেশ কিছু টাকা আদায় করেন। এরপর তিনি দল ভারী করে এ কাজে নেমে পড়েন। তাঁর দেখাদেখি শুরু হয় প্রতারণার কাজ। এখন লালপুরের পাশের অনেক তরুণ-যুবকও এ কাজে নেমে পড়েছেন। র্যাব-৫-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইমো অ্যাপ হ্যাকিংয়ের অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বাড়ি লালপুরের মোহরকয়া, চকবাদকয়া, পাইকপাড়া, বিলমাড়িয়া ভাঙাপাড়া, পুরোনো বাজার, রামকৃষ্ণপুরের মোহরকয়া নতুনপাড়া, মনিহারপুর, বিলমাড়িয়া, নাগশোষা, মোহরকয়া পূর্বপাড়া, রামপাড়া, নওপাড়া গ্রামে। এই গ্রামগুলো পাশাপাশি।সাইবার অপরাধ সম্পর্কে জানেন এমন একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ইমো প্রতারণার আগে জিনের বাদশার নামে যে প্রতারণা হতো, তার কেন্দ্র ছিল গাইবান্ধার ঘাঘট উপজেলা। আর মোবাইল ব্যাংকিং প্রতারণার কেন্দ্র ছিল মাদারীপুরের রাজৈর উপজেলা। সেই ধারায় এখন ইমো হ্যাকিং হচ্ছে লালপুরে।কীভাবে হ্যাক হয়সামাজিক যোগাযোগমাধ্যমে ইমো হলো অল্প শিক্ষিত মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের প্রায় সবাই এই অ্যাপ ব্যবহার করে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। এই অ্যাপে কম ব্যান্ডউইথড লাগে, আবার একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়। এতে একজনের নম্বর সেভ করলেই অনেকের নম্বর পাওয়া যায়। যাঁরা ব্যবহার করেন, তাঁরা কম শিক্ষিত বলে ডিজিটাল নিরাপত্তা নিয়ে তাঁদের মাথাব্যথা কম। হ্যাকাররা সেই সুযোগই নেয়।সিআইডির সাইবার পুলিশ কেন্দ্রের বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, ইমো হ্যাক করা অনেক কঠিন কাজ। এখানে যেটা হয়, টার্গেট ব্যক্তির কাছে ওটিপি কোড পাঠানো হয়। পরে ফুসলিয়ে সেই কোড নিয়ে নেয় প্রতারক চক্র। সেটা দিয়েই ইমো আইডির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।চক্র যেভাবে কাজ করেলালপুরের যেসব গ্রাম থেকে ৪৯ জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, সেসব গ্রাম ঘুরে দেখা গেছে, ওই সব গ্রামের শিক্ষিত-অশিক্ষিত, এমনকি গৃহিণীরাও ইমো প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ছেন। গ্রামে আগে যাঁরা দিনমজুর ছিলেন, প্রতারণার আয়ে তাঁদের জীবন বদলে গেছে।গ্রেপ্তার হওয়া যুবকেরা স্বীকার করেছেন, এ কাজে বিভিন্ন স্তরে লোক রয়েছে। প্রতিটি দলে ৮-১০ জন করে সদস্য আছেন। এর প্রথম দলটি 'সার্ভিল্যান্স লেয়ার' নামে পরিচিত। তারা শিকারের জন্য লোক খোঁজে। এরপর আছে দ্বিতীয় দল। তারা অ্যাপটি শুধু হ্যাক করে। এদের পরিচিত নাম হ্যাকিং লেয়ার। এরপরই যে চক্র আছে, তাদের কাজ কথাবার্তা বলা। সবশেষ দলটির কাজ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলন করা। কাজ অনুসারে প্রতিটি ভাগের জন্য টাকার পরিমাণও ঠিক করা আছে। প্রতিদিন একটি দল ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করে।যাঁরা ধরা পড়েছেনগত ২৫ মে র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিনের নেতৃত্বে ইমো হ্যাকার চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এই দলে উল্লেখযোগ্য ছিলেন মোহরকয়া গ্রামের মো. পাপ্পু আলী (১৯), চকবাদকয়া গ্রামের মো. অন্তর উদ্দিন ওরফে বিল্লু (১৮), উত্তর লালপুর পুরোনো বাজার গ্রামের মো. আশিকুর রহমান বিন্টু (২২), রামকৃষ্ণপুর গ্রামের মো. মহিন (২১)। ৮ জুন গ্রেপ্তার হন লালপুরের মাসুদ রানা। পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, একসময় তিনি দিনমজুর ছিলেন। এখন ইমোর মাধ্যমে প্রতারণার কাজ করেন। দুই বছর ধরে তিনি এ কাজ করে আসছেন। তাঁর নিজের ২১টি সিমকার্ড আছে, যার একটিরও রেজিস্ট্রেশন নেই। প্রতারণার জন্য তাঁর নয়টি মোবাইল ফোনসেট আছে।ডিবির হাতে গ্রেপ্তার হওয়া পলাশ পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এ কাজের আগে তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন। এখন সব ছেড়ে প্রতারণা শুরু করেছেন। তাঁর সঙ্গে ধরা পড়া সাব্বির স্কুলে পড়ে। তাঁরা দুই বছর ধরে এ কাজ করছেন।গত ১১ জুন র্যাবের হাতে ধরা পড়েন ছয়জন। এদের দলনেতা মোহরকয়া গ্রামের আব্দুল আল মামুন এক বছর ধরে প্রতারণা করে আসছিলেন। লালপুরের পাশের উপজেলা রাজশাহীর বাঘার চণ্ডীপুর গ্রামের মো. মাজেদুল ইসলাম (২৪), বানিয়াপাড়া গ্রামের মো. জিসান আহমেদকেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। গত ২০ আগস্ট গ্রেপ্তার হওয়া আশিক ও সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, খুলনার দিঘলিয়া উপজেলার বিকাশ এজেন্ট ইনসান তালুকদারের কাছ থেকে তাঁরা ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।জানতে চাইলে খুলনার দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, এ রকম অনেক ঘটনা তাঁরা আগেও ঘটিয়েছেন।এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ জেনিফার আলম বলেছেন, যেকোনো তথ্য নিরাপদ এবং অন্যের ধরাছোঁয়ার বাইরে রাখার জন্য মোবাইল বা ডিজিটাল ডিভাইসে 'টু-ফ্যাক্টর অথেনটিকেশন' চালু রাখা উচিত। তাহলে আপনার অনুমতি ছাড়া আইডিতে প্রবেশ করা যাবে না। তা ছাড়া জিমেইল আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি নম্বর যদি কেউ শেয়ার না করেন, তাহলে কখনোই প্রতারণার শিকার হবেন না। | 6 |
স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিককে বিয়ে করে সংসার করার জন্য অভিনব কৌশল অবলম্বন করে স্ত্রী মুক্তি বেগম। পালিয়ে যাওয়ার আগে তাকে হত্যা করা হয়েছে বলে ছবি এডিট করে রাখে। তারপর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় ননদের মোবাইলে ইমো থেকে হত্যা করা হয়েছে এমন ছবি পোস্ট করে এবং একটি খুদে বার্তা পাঠায়। ওই খুদে বার্তায় বলা হয়, 'তুই যেই হোস এই মেয়েটার আত্মীয়দের বলে দিস, আমি ওকে খালাস করে দিয়েছি, ওর সব জেদ আজকে শেষ করছি। বাড়ি যাচ্ছিল তাই না? আসল বাড়ি পাঠিয়ে দিলাম। লাশটা খুঁজে নিশ। টাটা।' এরপর বন্ধ করে দেয়া হয় স্ত্রী মুক্তির মোবাইল। ঘটনার আগে চলতি মাসের গত ১১ মে মুক্তি বাড়ি যাওয়ার কথা বলে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর থেকে নিখোঁজ হয় মুক্তি। এরপর স্বামী আকমল হোসেন বাদী হয়ে ওই দিনই বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং ময়ময়সিংহ জেলা পুলিশের সহায়তায় ১৩ মে মুক্তি ও প্রেমিক আবেদকে ময়ময়সিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রাম থেকে গ্রেফতার করে নাটোর নিয়ে আসে। সেই নাটকের অংশ হিসেবে মুক্তি চলতি মাসের ১১ মে বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। এরপর রাজাপুর থেকে ননদের মোবাইলে ইমো মেসেজ ও ছবি পাটিয়ে নিখোঁজ হয়। এরপর মুক্তি সিএনজি নিয়ে হাটিকুমরুলে যায়। সেখানে আবিদের সাথে মাইক্রোবাসে উঠে তারা পালিয়ে যায় এবং বিয়ে করে স্বামী-স্ত্রী রুপে দেবগ্রামে সংসার করতে শুরু করে। কিন্তু বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের পর বড়াইগ্রাম সার্কেলের এসএসপি হারুন আর রশিদ বিষয়টি পুলিশ সুপার লিটন কুমারকে অবহিত করেন। এরপর চলে হত্যা রহস্য উদঘাটনের অভিযান। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ জানতে পারে আবিদ এবং মুক্তি ময়ময়সিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামে বসবাস করছে। পরে ময়ময়সিংহ জেলা গোয়েন্দা পুলিশের সহায়তা নিয়ে নাটোর পুলিশ দেবগ্রাম থকে জীবিত মুক্তিসহ আবদেকে গ্রেফতার করে নাটোরে নিয়ে আসে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বড়াইগ্রাম সার্কেলের এসএসপি হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া বিএনপির আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্হানীয় সময় রোববার সন্ধ্যায় লসঅ্যাঞ্জেলেসবাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আবদুল বাছেত, সাবেক সভাপতি শামচুজ্জোহা বাবলু, মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন, সহ-সভাপতি আফজাল শিকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, যুগ্ম-সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম-সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল এবং মহিলা সম্পাদিকা শামসুন নাহার খান লাকি প্রমুখ। | 4 |
আপত্তিকর সংলাপের কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি তানিম রহমান অংশু পরিচালিত 'ন ডরাই'। চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ এবং সুনেরা বিনতে কামাল। একজন মেয়ের সার্ফার হয়ে ওঠার টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে 'ন ডরাই' এর গল্প। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ছবিটির গল্প এবং নির্মাণ চমৎকার। তবে কিছু সংলাপে আমাদের আপত্তি রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনতে বলা হবে ছবির কর্তৃপক্ষকে। সংশোধনের পরই আমরা আবার দেখবো। এরপরই ছাড়পত্র দেয়া হবে। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষকের আত্মহত্যার ঘটনাকে 'দুঃখজনক' হিসেবে অভিহিত করেছেন গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান। সেচ ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।আজ বুধবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।বিএমডিএ চেয়ারম্যান আজ বুধবার বিকেলে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে রাজশাহীতে বরেন্দ্র ভবনে নিজ দপ্তরে ডেকে নেন। সেখানেই প্রায় ঘণ্টাব্যাপী এ বিষয়ে মতবিনিময় হয়।দুই কৃষকের আত্মহত্যা: সেচের পানি বিতরণে অনিয়ম পেয়েছে তদন্ত কমিটিরক্ষাগোলা সমন্বয় কমিটির পক্ষ থেকে এ সময় উন্নয়নকর্মী মো. আরিফ, গোদাগাড়ী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকারসহ কয়েকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএমডিএ'র নির্বাহী পরিচালক আবদুর রশীদ ও ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেনসহ রাজশাহীর কয়েকজন গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, 'বিএমডিএ কৃষকদের প্রতিষ্ঠান। কৃষকদের স্বার্থেই বিএমডিএ কাজ করে। কিন্তু কৃষকদের সঙ্গে বিএমডিএ'র যোগাযোগের ঘাটতির কারণেই এ ধরনের ঘটনা ঘটে গেছে। নিবিড় যোগাযোগ থাকলে এটা হতো না।'বেগম আখতার জাহান জানান, দুই কৃষক আত্মহত্যা না করে যে কোন মাধ্যমে পানি নিয়ে সমস্যার কথা জানালে তারা ব্যবস্থা নিতেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। পরেও তাঁকে দাপ্তরিক কাজে ঢাকায় থাকতে হয়েছে। তাই তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে আগামী শনিবার তিনি ঘটনাস্থলে যাবেন।মতবিনিময়কালে রক্ষাগোলার সংগঠক মো. আরিফ বিএমডিএ চেয়ারম্যানের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি সেচ ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি, গভীর নলকূপের অপারেটর নীতিমালা পরিবর্তন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের অপারেটর হিসেবে নিয়োগ এবং আত্মহত্যা করা দুই কৃষকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন।দুই কৃষকের আত্মহত্যা: বিএমডিএ কর্মকর্তাদের শাস্তি চাইলেন এমপি ওমর ফারুকনীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কৃষক, কৃষিবান্ধব সাংবাদিক এবং সংগঠকদের সঙ্গে নিতে হবে বলেও দাবি করেন তিনি। বিএমডিএ চেয়ারম্যান এসব দাবির সঙ্গে সহমত পোষণ করেন। তিনি এসব ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, 'আমি নতুন এসেছি। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। পরিস্থিতিই মানুষকে সবকিছু বোঝায়। মাঠপর্যায়ের সবকিছুই ঢেলে সাজাতে চাই।'আলোচনার সময় বিএমডিএ'র নির্বাহী পরিচালক আবদুর রশীদ বলেন, 'কোনো কোনো অপারেটর গভীর নলকূপ তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। নানা অভিযোগ আসে।'অভিযোগ প্রাপ্তি ও ব্যবস্থা নেওয়ার কয়েকটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 'এখন থেকে কারও বিরুদ্ধে অভিযোগ এলেই তাকে বাদ দেওয়া হবে। কোনো কথা শোনা হবে না। জীবন একটাই। আত্মহত্যা করতে হবে কেন? অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেব।' গোদাগাড়ীতে আদিবাসী কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধনউল্লেখ্য, গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন তাদের পানি না দিয়ে ১২ দিন ধরে ঘোরাচ্ছিলেন। চোখের সামনে বোরো ধানের খেত ফেটে চৌচির হতে দেখে তারা আত্মহত্যা করেছেন।এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে পুলিশ নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াতকে গ্রেপ্তার করে। সেদিনই বিএমডিএ তাঁকে চাকরিচ্যুত করে। আলাদা তদন্ত কমিটি করে বিএমডিএ এবং কৃষি মন্ত্রণালয় ঘটনা তদন্ত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গেল সোমবার ৩৫টি গ্রামের সাঁওতাল কৃষাণ-কৃষাণীরা বরেন্দ্র ভবনে আসেন। সেদিন বিএমডিএ চেয়ারম্যান ঢাকায় ছিলেন। রাজশাহী ফিরে তিনি রক্ষাগোলার সঙ্গে বসলেন। | 6 |
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বার্সায় ফেরানো না হলে দলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন না মেসি। পিএসজি তারকা নেইমার নিজেও বার্সায় ফিরতে চান। সম্প্রতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্বীকার করেছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল বার্সেলোনায় মেসি, সুয়ারেজদের ছেড়ে চলে আসা। বিশেষ করে মেসিকে। স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টারের দাবি, মেসিও নাকি তার পুরনো এবং অন্যতম প্রিয় বন্ধু নেইমারকে ফেরাতে উঠে পড়ে লেগেছেন। যে কারণে ক্লাবের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি না করে আসলে বার্সাকে চাপেই রাখছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 12 |
সম্প্রতি শূন্য পদে, অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।১. পদের নাম: ক্রয় কর্মকর্তা।পদের সংখ্যা: ১টি।বেতন স্কেল: ২২,০০০-৫৩, ০৬০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রয় আইন ও নিয়ম সম্পর্কে পর্যাপ্তভাবে ওয়াকিবহাল হতে হবে। বিশেষ যোগ্যতার ক্ষেত্রে শর্তাবলি শিথিলযোগ্য।২. পদের নাম: জনসংযোগ কর্মকর্তা।পদের সংখ্যা: ১টি।বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।৩. পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা।পদের সংখ্যা: ৪টি।বেতন: ১২,৫০০-৩০, ২৩০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।অভিজ্ঞতা: প্রশাসনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ শ্রম ব্যবস্থাপনার ক্ষমতা। শ্রম আইন সম্পর্কে সম্যক জানাশোনা থাকতে হবে।৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল/বৈদ্যুতিক)।পদের সংখ্যা: ২টি।বেতন: ১২,৫০০-৩০, ২৩০ টাকা।যোগ্যতা: সিভিল/বৈদ্যুতিক কর্ম তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ সিভিল/বৈদ্যুতিক প্রকৌশলে সনদ থাকতে হবে।৫. পদের নাম: সাঁটলিপিকার।পদের সংখ্যা: ১টি।বেতন স্কেল: ১১,০০০-২৬, ৫৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। বাণিজ্যিক উপাধিপত্র অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।অন্যান্য: ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।৬. পদের নাম: ইলেকট্রিশিয়ান (নির্মাণ)।পদের সংখ্যা: ২টি।বেতন: ১০,২০০-২৪, ৬৮০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।৭. পদের নাম: প্রাক্কলনিক/এস্টিমেটর (সিভিল)।পদের সংখ্যা: ১টি।বেতন: ৯,৭০০-২৩, ৪৯০ টাকা।যোগ্যতা: সিভিল নির্মাণকাজ তত্ত্বাবধান ও প্রাক্কলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ প্রকৌশল (সিভিল) সনদধারী।৮. পদের নাম: সহকারী নকশাকারী/ড্রাফটসম্যান।পদের সংখ্যা: ১টি।বেতন: ৯,৭০০-২৩, ৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।অভিজ্ঞতা: সিভিল নকশাবিদ্যায় উপাধিপত্রসহ সিভিল অঙ্কনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।৯. পদের নাম: আমিন।পদের সংখ্যা: ১টি।বেতন স্কেল: ৯,৩০০-২২, ৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠান থেকে সার্ভে কোর্স সমাপ্তকরণ সনদসহ কোনো প্রকল্পে জরিপ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।১০. পদের নাম: বিল সহকারী।পদের সংখ্যা: ২বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে উচ্চমাধ্যমিক পাস।১১. পদের নাম: টেলিফোন অপারেটর।পদের সংখ্যা: ২টি।বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।অভিজ্ঞতা: পিএবিএক্স পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।১২. পদের নাম: স্টোরম্যান।পদের সংখ্যা: ৩৭টি।বেতন: ৮,৮০০-২১, ৩১০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটরযান কোর্সের সনদধারী।১৩. পদের নাম: পিওএল অ্যাটেনডেন্ট (পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট)।পদের সংখ্যা: ২৮টি।বেতন: ৮,২৫০-২০, ০১০ টাকা।শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য: এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।১৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।পদের সংখ্যা: ১০টি।বেতন: ৮,২৫০-২০, ০১০ টাকা।যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।বয়সসীমা: ২০২২ সালের ১৯ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: শুধু ১২ নম্বর পদে পিরোজপুর জেলা ও ১৪ নম্বর পদে মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম জেলা ছাড়া সকল পদে, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের এই লিংকে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৫০০ এবং ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদনের শেষ সময়: ১৯ জুন, ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট | 1 |
প্রতিদিন পত্রিকায় এত দুঃসংবাদ থাকে যে দু-একটি আশাজাগানিয়া খবরই আমাদের দৃষ্টি কেড়ে নেয়। এ রকম একটি খবর হলো ধানের ন্যায্যমূল্য না পাওয়া কৃষকদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। কৃষক যাতে ন্যায্য দাম পান, সে জন্য তাঁরা আন্দোলন করছেন। খেতের ধান কেটে দিয়ে কৃষককে সহায়তা করছেন। গতকাল প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত মিসবাহ উদ্দিনের ছবিতে দেখা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটের এক কৃষকের খেতের ধান কাটার কাজে সহায়তা করছেন। এর আগে টাঙ্গাইলের বিভিন্ন কলেজের ১৫ জন শিক্ষার্থী এক কৃষকের ধান কেটে দিয়েছেন, যিনি মজুরের অভাবে ধান কাটতে পারছিলেন না। এক মণ ধান বিক্রি করে কৃষক পান ৫০০ টাকা। আর একজন মজুরকে দিনে দিতে হয় ৮৫০ টাকা। ফলে অনেক কৃষকই মজুর লাগাতে পারছেন না। গত সোমবার কোটা আন্দোলনখ্যাত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথে ধান ছড়িয়ে ধানের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদ করেছেন। জাতীয় প্রেসক্লাব ও রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনও করেছেন তাঁরা, যার নেতৃত্ব দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক। দেশের আরও অনেক স্থানে ছাত্ররা কৃষকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তরুণ প্রজন্ম সম্পর্কে অনেকের অভিযোগ যে তাঁরা নিজেদের স্বার্থের বাইরে কিছু বোঝেন না। দেশ-জাতির কথা ভাবেন না। সারাক্ষণ ফেসবুক-মোবাইল-ইন্টারনেট নিয়ে থাকেন। গত বছর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন, তখনো বলা হয়েছিল, তাঁরা তো নিজেদের চাকরির জন্য মাঠে নেমেছেন। কিন্তু আজ তরুণেরা ধানের ন্যায্যমূল্যের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে কিংবা মাঠের ধান কাটতে কৃষককে সহায়তা করে প্রমাণ করলেন, তাঁরাও সুখে-দুঃখে গণমানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করেন না। তরুণেরা যে কখনো ভুল করেন না, তার প্রমাণ আমরা ভাষা আন্দোলনে পেয়েছি, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে পেয়েছি, একাত্তরের মুক্তিযুদ্ধে পেয়েছি। সর্বশেষ ডাকসু নির্বাচনেও তাঁরা প্রমাণ করেছেন এবং পুরো না হলেও আংশিক সফল হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় না দিলে ৪৪ হাজার শিক্ষার্থী দেখিয়ে দিতেন 'ভোটবিপ্লব' কাকে বলে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মানববন্ধন করে ধানসহ সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনার দাবিতে। মানববন্ধনে অংশ নিয়ে ডাকসুর ভিপি নুরুল হক বলেন, 'যে দেশের অর্থনীতি কৃষির ওপর দাঁড়িয়ে আছে, সে দেশের কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। খুলনায় পাটকলশ্রমিকেরা বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করছেন। সেখানে সরকার বাধা দিয়েছে। কোনো শ্রমিক সংগঠন বা সরকার তাঁদের পাশে দাঁড়ায়নি। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের পালস (মনোভাব) বোঝে না। আমরা কৃষকসহ সব শ্রমিক, মেহনতি মানুষের পাশে আছি।' ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, 'আমি ছাত্র, আমি কৃষক পরিবারের সন্তান। এক মণ ধানের দাম ৪৫০-৫০০ টাকা। এই ধান থেকে চাল হয় ১ হাজার ২০০ টাকার। ৭০০ টাকা তারা খেয়ে ফেলছে। সিন্ডিকেট এই টাকা মেরে দিচ্ছে। কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার দায় রাষ্ট্রের।' সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা দেশের ১৬টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। প্রতিবাদ হয়েছে টাঙ্গাইল, ভোলা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে। দাম কম হওয়ায় জয়পুরহাটে ধানে আগুন দিয়ে প্রতিবাদ করেছে খেতমজুর সমিতি। ছাত্রলীগ ও সাধারণ ছাত্র পরিষদ-দুটিই ডাকসুতে প্রতিনিধিত্ব করে। অথচ তাদের চরিত্র ও আচরণে কত ফারাক। ছাত্রলীগের নেতারা সাধারণ শিক্ষার্থী বা কৃষকের বঞ্চনা সম্পর্কে একটি কথাও বলেননি। সাধারণ ছাত্র পরিষদের নেতা-কর্মীরা যখন কৃষকদের অধিকারের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করছেন, তখন সরকার-সমর্থক ছাত্রসংগঠনটি অন্তঃকলহে লিপ্ত। ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলে পড়েছে। চেয়ার ছুড়ে মেরে নারী কর্মীদের হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া পদবঞ্চিতরা ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন। কেউ মাদক সেবন করেন কি না, সেটি পরীক্ষা করতেই ডোপ টেস্ট করা হয়। কৃষকের দুরবস্থায় সরকার নির্বিকার থাকলেও আওয়ামী লীগের অন্তত দুজন নেতা তাঁদের পক্ষে কথা বলেছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম ভর্তুকি দিয়ে হলেও কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বলেছেন। আর জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উদ্দেশে তাঁর ফেসবুক পেজে লিখেছেন, 'আপনি কৃষকের সঙ্গে মশকরা করতে পারেন না।' রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃষক আবদুল মালেক সিকদার ধানের দাম না পেয়ে তাঁর ধানি জমিতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। সংবাদমাধ্যমে এই খবর ও ছবি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলায় ধান ও চাল ক্রয় উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী ওই ঘটনার কথা উল্লেখ করে বলেন, 'ধানের দাম ২০০ টাকা মণ হলেও একজন কৃষক কখনো ধান পোড়ানোর মতো কাজ করবেন না। এটি একটি মহলের পরিকল্পিত ঘটনা, যাতে সরকারকে বিপর্যস্ত অবস্থায় ফেলা যায়।'খাদ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে ফেসবুক পেজে আবু সাঈদ আল মাহমুদ লিখেছেন, 'একজন অসহায় কৃষকের শান্তিপূর্ণ প্রতিবাদকেও সহ্য করতে পারবেন না? আপনি তো সামরিক স্বৈরাচারের মন্ত্রী নন। আপনাকে স্মরণ রাখতে হবে, আপনি আমলা বা ব্যবসায়ী কোটার মন্ত্রী নন। তৃণমূল থেকে কাদামাটি গায়ে মাখা রাজনীতিবিদ। ইউনিয়ন চেয়ারম্যান থেকে ধাপে ধাপে ধান আবাদি মানুষের সহযোগিতা-সমর্থনে আজকের পর্যায়ে এসেছেন। অন্তত আপনি কৃষকের সঙ্গে মশকরা করতে পারেন না। আপনি, আমি কৃষকের ভোটে, কৃষকের দয়ায় সংসদে এসেছি। কৃষককে ধানের মূল্য দিতে পারবেন না, বিনয়ের সঙ্গে সম্মানিত কৃষকদের সীমাবদ্ধতার কথা অবহিত করুন। সমস্যা কোথায়? অসীম সমস্যার এই দেশে সবকিছু রাতারাতি ঠিক হবে না, এ কথা বিনয়ের সঙ্গে বললে মানুষ গ্রহণ করবে।' (সূত্র: যুগান্তর, ১৬ মে, ২০১৯) মন্ত্রীকে এমন শক্ত ভাষায় বিরোধী দলের কোনো নেতা বা কোনো সাংবাদিক সমালোচনা করলে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়তো তাঁর বিরুদ্ধে মামলা হতো। কৃষকের ধানের ন্যায্যমূল্য না পাওয়ার জন্য সরকারের ভুল নীতিই দায়ী। প্রথমত, সরকার ধান-চাল কেনার ঘোষণা দিলেও কৃষকের কাছ থেকে সরাসরি কিনছে না। কিনছে চালকলের মালিকদের কাছ থেকে। চালকলের মালিকেরা বলছেন, বাজারে চালের দাম কম থাকায় গত বছরের প্রচুর ধান গুদামে পড়ে আছে (কোনো কোনো সূত্র বলেছে ৪২ লাখ টন)। গত বছর ধানের বাম্পার ফলন হলেও আমদানি শুল্ক আরোপ করা হলো অনেক দিন পর, গত নভেম্বরে। এর মাধ্যমে ব্যবসায়ীদেরই সুবিধা করে দেওয়া হয়েছে। বাজারে এখন ধানের দাম মণপ্রতি ৫০০ টাকা। সরকার ১০ লাখ টন চাল, দেড় লাখ টন আতপ চাল ও দেড় লাখ টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। চালের দাম ধরা হয়েছে কেজিপ্রতি ৩৬ টাকা। ধান ২৬ টাকা। অথচ কৃষকের এক কেজি ধান উৎপাদন করতেই ৩৬ টাক খরচ পড়ে। এ অবস্থায় কৃষকের লোকসান ঠেকানোর উপায় নেই। নিরুপায় হয়েই কৃষকেরা প্রতিবাদ করছেন। এভাবে কৃষকের পাশে তরুণদের দাঁড়ানো বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম না হলেও বিরল ঘটনা। যে তরুণেরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। আর সরকারকে বলছি, দেরিতে হলেও কৃষকের দিকে দৃষ্টি দিন। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। সোহরাব হাসান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি[] | 8 |
ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া'র। আজ সোমবার সকালে কেন্দ্রীয় থানহ হোয়া প্রদেশে বন্যায় নয়জনের মৃত্যু ও তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উত্তরাঞ্চলীয় হোয়া বিনহ্, ইয়েন বাই, সোন লা এবং লং সোন প্রদেশে বন্যা ও ভূমিধসে একজন করে মারা গেছেন। বন্যা ও ভূমিধসে ৩৬৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ছয় হাজার ৫২৩ হেক্টর জমির ধান ও অন্যান্য শস্য ক্ষতি হয়েছে। | 3 |
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকার' সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম 'মানবজমিন'। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। 'মানবজমিন' ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, 'আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?'অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, 'এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।'শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। 'মানবজমিন'-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।শ্রীজাত বলছেন, 'একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।'ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত। | 2 |
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন ডেনিম নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার চান্দিনার হাড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কের অন্তত ৩০ কিলোমিটার রাস্তাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা বলেন, করোনাকালীন সময় থেকে শুরু করে তাদের নিয়মিত বেতন ভাতা দেওয়া হয় না। গত মাসের বেতন আজও দেওয়া হয়নি। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। কারখানার টেকনেশিয়ান হুমায়ুন কবির বলেন, একটি সমস্যার কারণে তাদের কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা আছে, তাই বেতন ভাতা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। এদিকে স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টার যানজটে আটকা পড়েছে বাস-ট্রাক, কাভার্ডভ্যানসহ হাজার হাজার গণপরিবহন। বাসে আটকে পড়া যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আমরা পোশাক কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলছি, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। | 6 |
করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষেত্রে সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন প্রধানমন্ত্রীর এ ঘোষণার জন্য ধন্যবাদ জানান এবং সামগ্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকার ওয়ার্কার্স পার্টির আহ্বান পুুনর্ব্যক্ত করেন। রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী প্যাকেজ সম্পর্কে প্রতিক্রিয়ায় এ কথা বলেন রাশেদ খান মেনন। মেনন বলেন, বর্তমান ব্যাংকিং ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে, তাতে ওই প্রস্তাব বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কঠোর তদারকি ও নমনীয় ব্যবস্থা প্রয়োজন হবে। রাশেদ খান মেনন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি দেশের দরিদ্রের সংখ্যা বাড়াবে। অবস্থিত বৈষম্যকেও নিদারুনভাবে বাড়িয়ে তুলবে। সামাজিক নিরাপত্তা পরিধি বাড়ানো হলেও সেটা এক্ষেত্রে যথেষ্ট হবে না। সে বিষয়েও কর্মপরিকল্পনা প্রয়োজন। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, দেশের কর্মরত শ্রমিকদের ৮৭ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে, সেখানে তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে আলাদা প্রণোদনা প্যাকেজ ও তার কর্মকৌশল ঘোষণা করা প্রয়োজন। ভারত সে পদ অনুসরণ করছে। অন্যদিকে, পোল্ট্রি খামারি, কৃষিভিত্তিক শিল্পকে প্রণোদনা দেয়া হলেও মূল কৃষিখাত-এর বাইরে থেকে যাচ্ছে। ফলে এ দুর্যোগ সময়ে যখন খাদ্য উৎপাদন ও সরবরাহ মূল বিষয় হয়ে দাঁড়াবে সেখানে কৃষকের জন্য প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি। | 6 |
নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, সরকার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যেভাবে দেশ পরিচালনা করছে, সেভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এরা মাথাপিছু আয় বাড়ার মতো অদ্ভুত ও মিথ্যা সব পরিসংখ্যান দেখিয়ে মানুষকে ভুলিয়ে-ভালিয়ে রাখার চেষ্টা করছে। আজ শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ অধিকার পরিষদের তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণের দাম কমানোসহ তিন দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রেজা কিবরিয়া এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার জনগণের নয়, লুটেরাদের সরকারে পরিণত হয়েছে। রেজা কিবরিয়া বলেন, অবাক লাগে একটি দলের উত্থান-পতন দেখে। ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ গণমানুষের অধিকার আদায়ের দল ছিল। পরে দলটি পথ হারিয়ে ফেলেছে। বর্তমান নেতৃত্বের জন্য দলটি এখন সর্বস্তরের মানুষের ঘৃণিত একটি দল। যদি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হয়, তবে জনগণের 'রাগের চোটে' এই দল বিলুপ্ত হয়ে যাবে। বাংলাদেশে আওয়ামী লীগ বলে যে একটি দল আছে, মানুষ ভুলে যাবে। সমাবেশে দলের সদস্যসচিব নুরুল হক বলেন, বিএনপির করুণ পরিণতির জন্য বিএনপিও কিছুটা দায়ী। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ছলচাতুরী না করলে হয়তো ওয়ান ইলেভেন কখনো আসত না। তিনি বলেন, বর্তমান সরকার যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথে না আসে, তাহলে তাদেরও করুণ পরিণতি বরণ করতে হবে। নুরুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে গ্রামে-গঞ্জে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করেছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৫০ জন। ৩০ জন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে বিচারের মুখোমুখি করা হবে গণতন্ত্র হত্যা করার জন্য। | 9 |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হবে। আজ শনিবার সাধারণ মানুষের মধ্যে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস এবং উন্মুক্ত স্থানে হাত ধোয়া নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড যৌথ উদ্যোগে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত 'হাত ধোয়ার গাড়ি'র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদী-নালা, খাল যারাই দখল করুক না কেন খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারাদেশে লকডাউন চলা অবস্থাতেও ঢাকা ওয়াসা রাজধানীতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করেছে। পুরো দেশে পানির কোন সংকট দেখা দেয়নি। করোনা ভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক এবং ঘনঘন হাত ধোয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ যে সকল হাত ধোয়ার গাড়ি উদ্বোধন করা হলো এর সুফল নগরবাসী পাবেন। করোনার সংক্রমণ রোধে এটি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াবে এবং বিনামূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় সুবিধাদি ও সরবরাহ করবে। তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অত্যন্ত সতর্ক ও প্রস্তত আছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনা টেস্টের জন্য দেশে মাত্র একটি পিসিআর ল্যাব ছিল যা এখন একশো ছাড়িয়ে। রাজধানী ছাড়া দেশের অন্যান্য হাসপাতালে খুব কম সংখ্যক আইসিইউ ছিলো। এখন প্রতি জেলায় অসংখ্য আইসিইউ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে স্বাস্থ্যসেবাসহ করোনার প্রতিকূল অবস্থা মোকাবেলায় অল্প সময়ের মধ্যে যে উদ্যোগ নেয়া হয়েছে তা বিশ্বে খুব অল্প দেশই করতে পেরেছে। করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ার থেকেই সরকার মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ২২ হাজার কোটি টাকার বেশি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। পদ্মাসেতুর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার ফলেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এটি চালু হলে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন আসবে। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 9 |
লালমনিরহাটে আত্মগোপনে থাকার তিন বছর পর অটোচালক শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকা থেকে তাঁকেগ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শাহজাহান আলীর (৪০) বাড়ি কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঈশ্বরকুল এলাকায়।জানা গেছে, ২০১৯ সালের ২৭ মার্চ লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় শ্বশুর বাড়ি থেকে আত্মগোপনে যান শাহজাহান। এ ঘটনায় ওই বছরের ৮ এপ্রিল তাঁর স্ত্রী মতিয়া বেগম লালমনিরহাট সদর থানায় স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপন করেছিলেন শাহজাহান আলী। গতকাল বুধবার রাতে মিশনমোড় চত্বর থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, তিন বছর আগে নিখোঁজ হওয়া শাহজাহান আলীকে গত বুধবার উদ্ধার করা হয়েছে। তাঁকে গতকাল ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। | 6 |
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় তাজা কই মাছ আটকে বাচ্চু মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত বাচ্চু উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের তবিবউল্যা মিয়ার ছেলে। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উত্তর রায়পুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বাচ্চু মিয়া নিজের পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় তিনি দুটি কই মাছ পান। এর মধ্যে একটি হাতে অন্যটি মুখে নিয়ে আবারও মাছ ধরতে পানিতে ডুব দেন। এতে মুখে থাকা মাছটি গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। | 6 |
আশুলিয়ায় চলন্ত বাসে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩-৪ জন আসামি করে মামলা দায়ের করেছে। এদিকে এ ঘটনায় গণধোলাইয়ে সন্দেহভাজন নাজমুল মিয়া নামে এক ছিনতাইকারীর মৃত্যুর ঘটনায়ও আরেকটি মামলার প্রস্তুতি চলছে। তবে বাসে ছিনতাইয়ের চেষ্টার সময় আগেই পুরো শরীরের কাফনের কাপড় পরিহিত ছিলেন নিহত নাজমুল মিয়া। এমন ঘটনায় হতবাক তদন্তকারী পুলিশ কর্মকর্তাও।আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে রাতে সাভার ট্রাফিক বিভাগের পুলিশের এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত নাম ৩-৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।গত সোমবার ঘটনার রাতে এসআই হেলাল উদ্দিন ছিনতাইকারীকে বাসে দৌড়ে গিয়ে জাপটে ধরে আটক করেছিলেন সন্দেহভাজন ছিনতাইকারীকে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়নি এবং বাসটিও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া গণধোলাইয়ে নিহতের ঘটনাও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এ মামলার বাদী এসআই হেলাল উদ্দিন বলেন, গত সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি বাস যাত্রী বেশে ওঠা ছিনতাইকারীদের কবলে পড়ে।হেলাল উদ্দিন আরও বলেন, 'আমি ডিউটি শেষ করে সাভারের উদ্দেশ্যে সড়কে দাঁড়িয়ে আছি। যাত্রীদের চিৎকার শুনে পেছনে থাকা হানিফ বাসে উঠে একটু সামনে গিয়ে কবলিত বাসটির গতিরোধ করি। এ সময় ছুরি হাতে ৩ জন বাসের জানালা দিয়ে লাফিয়ে চলে যেতে দেখি। একটু কাছে যেতে দেখি বাসের ভেতরে একজন পুরো শরীরে দুই ভাগে কাফনের কাপড় পরিহিত ও ছুরি হাতে যাত্রীদের জিম্মি করে আক্রমণ করার চেষ্টা করছে। আমাকে খেয়াল করেনি। আস্তে করে উঠে পেছন দিকে থেকে একহাতে তার ছুরিটি ধরে ফেলি ও আরেক হাত দিয়ে গলা জাপটে ধরি। এ সময় সে আমাকে হামলার চেষ্টা করে। ধস্তাধস্তি করে তাকে বাস থেকে নিচে নামিয়ে ফেলি। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। বাসে প্রায় ২০-২৫ জন যাত্রী ছিল। যে যার মতো চলে যায়। এ সময় সাভার পরিবহনের বাসটি থামতে বললেও থামেনি। এর আগে পিটুনিতে ছিনতাইকারীর কাফনের কাপড় ছিঁড়ে যায়। ভেতরে জিনস প্যান্ট ও গেঞ্জি পরা ছিল। আমি আশুলিয়া থানা-পুলিশকে অবহিত করি। তারা পরে ছুরিসহ কাফনের কাপড় জব্দ করেছে।'এ সময় উপস্থিত উত্তেজিত জনতা সন্দেহভাজন ছিনতাইকারীকে গণধোলাই দেয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন মঙ্গলবার (১৭ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহতের নাম নাজমুল মিয়া। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার দক্ষিণপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি সাভারে রাজফুলবাড়ীয়া সাকি পাড়া বড় ভাইয়ের সঙ্গে থাকতেন।নিহতের বড় ভাই গার্মেন্টস শ্রমিক মঞ্জু মিয়া মোবাইলে বলেন, 'আমি কিছু বুঝতে পারছি না। নাজমুল সাভারে রিকশা ভ্যানে করে বিভিন্ন খেলনা বিক্রি করত। ৮ থেকে ৯ বছর ধরে এখানে বসবাস করত। আমার পাশের ঘরে নাজমুল তার স্ত্রীসহ থাকত। গত ৩ দিন আগে তার বউ বাড়ি চলে যায়।'সোমবার রাতে বাসে তিনি কোথায় গিয়েছিলেন এমন প্রশ্নে মঞ্জু বলেন, 'আমি জানি না কোথায় ছিল।'মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, 'কাফনের কাপড় পরিহিত ছিল কেন? আমাদেরও অবাক করেছে বিষয়টি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, খুব এগ্রেসিভ চিন্তা ভাবনা থেকে এমন ঘটনা ঘটিয়েছে সে। সে গার্মেন্টস কর্মী ছিল, পরে চাকরি ছেড়ে ফেরি করে খেলনা বিক্রি করত। তার বিষয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আশা করছি দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারব।' | 6 |
ভারতে ক্রিকেট ও বলিউডের সম্পর্ক অনেক পুরোনো। ক্রিকেটারদের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমও নতুন ঘটনা নয়। এর আগে হরভাজন সিং, যুবরাজ, বিরাট কোহলির প্রেমে হাবুডুবু খেয়েছেন বলিউড তারকারা। এবার আরেক ক্রিকেটারের প্রেমে পড়ে আলোচনায় এসেছন বলিউডের জনপ্রিয় তারকা সুনিল শেঠি কন্যা আথিয়া শেঠি। এনডিটিভি জানায়, জোর গুঞ্জন শোনা যাচ্ছে, ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে আথিয়ার সম্পর্ক নাকি অনেকদূর গড়িয়েছে।২০১৫ সালে 'হিরো' ছবি দিয়ে পর্দায় অভিষেক ঘটে শুরু সুনীল শেঠি কন্যা আথিয়া। এরপর থেকেই থেকে নাকি তাদের সম্পর্ক আরও পাকাপোক্ত হয়েছে। যদিও এই বিশেষ সম্পর্ক নিয়ে টুঁ শব্দ করেননি আথিয়া।এখন তিনি ব্যস্ত তার নতুন ছবি 'মোতিচুর চাকনাচুর' নিয়ে। এর আগে খবর বেরিয়েছিলো, তার আগে রাহুল নাকি জড়িয়ে পড়েছিলেন সোনাল চৌহানের সঙ্গে। সেই প্রেম ভাঙতে না ভাঙতেই তার নাম জড়ায় মু্ন্না মাইকেল-এর নায়িকা নিধি আগরওয়ালের সঙ্গে। যদিও পরে এই সম্পর্কের কথা অস্বীকার করেন উভয়েই। | 2 |
ময়মনসিংহ গৌরীপুর উপজেলায় গাছে বাঁধা বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে ইয়াছিন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। আজ রোববার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের হৃদয় মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, দাড়িয়াপুর পাকা সড়ক থেকে জামে মসজিদ এলাকায় পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে টানানো হয়েছে বিদ্যুতের তার। দুর্বল খুঁটি ও গাছের সঙ্গে বিপদ জনকভাবে বাঁধা রয়েছে খোলা রয়েছে এসব তার।এলাকাবাসী জানান, বিগত দুই মাস পূর্বে মসজিদের পাশে একটি বিদ্যুতের তার ঝুলে পড়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান একাধিকবার গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলীকে অবহিত করলেও তাঁরা কোনো কর্ণপাত করেননি।ঘটনার দিন শিশু ইয়াছিন খেলতে গিয়ে অসাবধানতা বশত ঝুলে থাকা তারে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। প্রতিবেশী লিপি জানান, তিনি আনুমানিক দুপুর ২টায় শিশু ইয়াছিনকে ঝুলে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।এ ঘটনার পর নিহত শিশু ইয়াছিনের মরদেহ নিয়ে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় গ্রামের শত শত মানুষ অবহেলার জন্য আবাসিক প্রকৌশলীর বিচার দাবি করেন।স্থানীয় সোহেল মিয়া বলেন, জীবিত গাছের সাথে বিদ্যুতের তার কখনো এমনভাবে বাঁধতে দেখিনি। আমরা বারবার আপত্তি জানালেও তাঁরা শোনেননি।' নূরুল ইসলাম জানান, বিদ্যুৎ অফিসের গাফিলতিতে ইয়াছিনের মৃত্যু হয়েছে। এর দায় বিদ্যুৎ অফিসের নিতে হবে।বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ হাবিব জানান, দুই মাস পূর্বে গাছের সঙ্গে বাঁধা বিদ্যুতের তার ঝুলে পড়ে যায়। বিষয়টি তিনি মুঠোফোনে বিদ্যুৎ অফিসকে জানান ও দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদ্যুৎ অফিস কোন ব্যবস্থা নেয়নি। সে সময় লাইনটি মেরামত করলে ইয়াছিন এর মৃত্যু হতো না। তিনি প্রশ্ন রাখেন, এর দায় কি বিদ্যুৎ অফিস এড়াতে পারে?গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বিষয়টি আমি জানতাম না, মাত্র শুনলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।'গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. বিল্লাল হোসেন জানান, গৌরীপুরে গাছের সঙ্গে এমন অসংখ্য বিদ্যুতের তার বাঁধা আছে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান। ঈদের পর লাইনগুলো মেরামত করা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিদ্যুৎ অফিসের অবহেলা থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে এই শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদরের ২৯ জন এবং বাইরের অন্যান্য উপজেলার ৩৪ জন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৫ জনের। মারা গেছেন ১ হাজার ২৭৯ জন।গতকাল শুক্রবার চট্টগ্রামে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪১ জনের করোনা শনাক্ত হয়। এ দিনের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ছিল শূন্য। | 6 |
২০ বছর পর দেশে ফিরেছেন আফগানিস্তানের তালেবানের রাজনৈতিক প্রধান মোল্লা আবদুল গনি বারদার। মঙ্গলবার দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি আফগানিস্তানের কান্দাহার অঞ্চলে পৌঁছান। খবর বিবিসির। সিএনএন জানিয়েছে, মোল্লাহ বারাদার বেশ কয়েকজন উচ্চপদস্থ তালেবান নেতাদের সঙ্গে নিয়ে কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশে রওনা দেন। খবরে বলা হয়, আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানের উপ-প্রধান মোল্লাহ বারাদার বিগত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি। তালেবান ক্ষমতা নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংগঠনটির উপপ্রধান (রাজনীতি) মোল্লা বারাদার নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেতে পারেন মোল্লা ওমরের ছেলে ও তালেবানের সামরিক সর্বাধিনায়ক মোল্লা মোহাম্মদ ইয়াকুব। তবে দেশের নিয়ন্ত্রণ 'আমিরুল মুমিনিন' হিবাতুল্লাহ আকুন্দজাদার হাতে থাকবে। তালেবান কাবুলে ঢোকার পর মোল্লাহ আব্দুল গনি বারাদার বলেছিলেন, এখন এই মুহূর্তটি তালেবানের জন্য একটা পরীক্ষা। এই সময়ে আমরা একটি পরীক্ষার মুখোমুখি হচ্ছি। কারণ এখন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে। | 3 |
পবিত্র রমজান মাসের আগে ফ্রান্সে ইসলামী নিয়ম-নীতি অনুসারে পোল্ট্রি প্রাণী (হাঁস-মুরগি ইত্যাদি) জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সে। দেশটির মুসলিম কর্মকর্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্যারিস মসজিদের পরিচালক চেমস এদ্দিন হাফেজ, লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপটানে ও এভরি শহরের পরিচালক খলিল মারুন একটি যৌথ বিবৃতিতে বলেন, ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৩ নভেম্বরের বিজ্ঞপ্তিটি এদেশের মুসলিমদের কাছে একটি ভুল বার্তা দিচ্ছে। এদিকে সামনেই রমজান মাস। নতুন আইন অনুসারে ২০২১ সালের জুলাই মাস থেকে ফ্রান্সে ইসলামী নিয়ম-নীতি মোতাবেক পোল্ট্রি প্রাণী জবাই করা নিষিদ্ধ। এ যৌথ বিবৃতিতে এটাও উল্লেখ করা হয়, এ তিন প্রশাসক তাদের মতামত সংশ্লিষ্ট মন্ত্রালয়কে জানিয়েছেন। কিন্তু কোনো সুষ্ঠু সমাধান পাননি। তাদের মতে, এসব নিষেধাজ্ঞা সাধারণ মানুষকে মুক্তভাবে তাদের ধর্ম পালনে তীব্র বাধার সৃষ্টি করছে। বিবৃতিতে আরো বলা হয়, তারা মানুষের ধর্ম পালনের মৌলিক অধিকার পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন। সূত্র : ডেইলি সাবাহ | 3 |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন সংযুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, 'আমাদের কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে যেমন যাত্রাবাড়ী, ডেমরা। এলাকাগুলোতে এখনও নগরায়ণ সম্পন্ন হয়নি, উন্নত হয়নি। নতুন এই ওয়ার্ডগুলো আগে ইউনিয়নভুক্ত ছিল। এখন করপোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো নিয়ে নগরায়ণের বৃহৎ কর্মপরিকল্পনা নিয়েছি। আমরা শিগগিরই সেখানে কাজ শুরু করব।' বৃহস্পতিবার ২৬নং ওয়ার্ডের (আজিমপুর) অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি মেয়র। তিনি বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক এসটিএস নির্মাণ করছি। যার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের বর্জ্যগুলো এখানেই জমা হবে এবং এখান থেকে মাতুয়াইল ভাগাড়ে চলে যাবে। ঢাকা শহরকে সম্পূর্ণরূপে উন্মুক্ত স্থানের বর্জ্য থেকে মুক্ত রাখতে পারব। কোরবানির পশুহাট সম্পর্কে মেয়র বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা মাত্র ১৩টি হাট ইজারা দিয়েছি এবং করোনা পরিস্থিতি মাথায় রেখে সেগুলোকে দূরে দূরে দিয়েছি। হাটগুলোতে যাতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হয় সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পরে মেয়র তাপস আজিমপুর ও বঙ্গভবনের দক্ষিণ-পশ্চিম পাশে জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম, ২৫নং ওয়ার্ডের সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলে মুসা খাঁ ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিস্থল পরিদর্শন করেন। এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, খায়রুল বাকের প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
সিলেটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 'এডোরা শিশু বিকাশ সেবা' বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ চিকিৎসাসেবা দেয়। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে আখালিয়ার এডোরা শিশু বিকাশ কেন্দ্রের কার্যালয় এ আয়োজন করা হয়।এ ছাড়া দিবসটি উপলক্ষে 'কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ' শীর্ষক সেমিনার করা হয়। এ সময় সেরিব্রাল পালসি ক্লিনিক উদ্বোধন করা হয়। সুরমা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোজ্জির আলী।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আখলাক আহমেদ। এ সময় সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল করিম। আরও বক্তব্য দেন কাউন্সিলর মো. মখলিসুর রহমান কামরান, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মো. মুজিবুল হক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের বাইরে রাখা যাবে না। তাঁদের মূল স্রোতের মধ্যে রাখতে হবে। সমাজের সবকিছুতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্টিফেন হকিং ডিজেবল হয়েও বিশ্বজয় করেছেন। তাই প্রতিবন্ধী বলে কাউকে হেয় প্রতিপন্ন করা উচিত নয়।এডোরা শিশু বিকাশ সেবা প্রতিবন্ধী শিশুদের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে এ বছরের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। | 6 |
ইউরোপের সেরা তারকাদের প্রায় সবাই তো আছেনই। ইউরো কিন্তু নতুন তারকার আবির্ভাবের মঞ্চও। এবার কারা ওড়াবেন নতুনের পতাকা? দুর্ভাগ্য বোধ হয় একেই বলে। কোনো ঝুঁকি না নিয়েই যাঁদের নাম নেওয়া যায়, তাঁদের কথা বলার উপায় নেই। ২০১৮ ব্যালন ডি'অরেই গোল্ডেন বয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। কারণ, বয়স ১৯ হলেও দক্ষতায় তাঁকে তখন আর তরুণদের মধ্যে রাখতে রাজি হননি পুরস্কারদাতারা। সেই এমবাপ্পে তো এখন মহাতারকাই। আরও একজন হয়তো আলো ছড়াতেন এবারের ইউরোতে। কিন্তু ক্লাবে গোলের বন্যা বইয়ে দেওয়া আরলিং হরলান্ড নরওয়েকে ইউরোতেই নিতে পারেননি। ইউরোতে তারকাদ্যুতি তাতে কমছে না। বরং তরুণ প্রতিভার 'তালিকা'টা এত বড় যে টুর্নামেন্ট শেষে তাঁদের যে কেউই হয়ে যেতে পারেন সবচেয়ে বড় তারকা। প্রথম দেখায় কখনো কাকা, কখনো সের্হিও আগুয়েরোর কৈশোরবেলার কথাও মনে করিয়ে দেন জোয়াও ফেলিক্স। আবির্ভাবে চমকে দেওয়া এই উইঙ্গারের সেরাটা এখনো বের করে আনতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। কিন্তু সন্দেহাতীতভাবেই প্রজন্মের সেরাদের একজন পর্তুগিজ উইঙ্গার। ক্রিস্টিয়ানো রোনালদোদের দলে দুর্দান্ত সব ফরোয়ার্ডের ভিড়েও মূল একাদশে জায়গা নিশ্চিত তাঁর। দুই বছর ধরে জমে ওঠা ক্লাব ফুটবলের হতাশা ভুলতে ইউরোর চেয়ে ভালো উপলক্ষ পাবেন না ২১ বছরের ফেলিক্স। হতাশা ভুলতে চাইবেন সুইডেনের দেয়ান কুলুসেভস্কিও। জুভেন্টাসের হয়ে এ মৌসুমে মোটে চার গোল করেছেন এই ফরোয়ার্ড। ইউরোর শুরুটাও হচ্ছে দুঃসংবাদ দিয়ে। করোনায় আক্রান্ত হওয়ায় স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না কুলুসেভস্কি। পরের ম্যাচগুলোতেও তাঁর খেলা নিয়ে সংশয় আছে। জামাল মুসিয়ালার সমস্যা আবার উল্টো। ক্লাবে মৌসুমটা কেটেছে দুর্দান্ত। বায়ার্ন মিউনিখের ইতিহাসের সবচেয়ে কম বয়সে অভিষেক ও গোলের রেকর্ড করে ফেলেছেন। কিন্তু জার্মানি দলে ১৮ বছর বয়সী কতটুকু সুযোগ পাবেন, এ নিয়ে সন্দেহ থাকছেই। মুসিয়ালার একাদশে জায়গা পাওয়াটা অনিশ্চিত মূলত কাই হাভার্টজের কারণে। এই মৌসুমেই রেকর্ড দলবদলে চেলসিতে যোগ দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারলেও ক্লাব মৌসুমটা শেষ করেছেন দুর্দান্তভাবে। চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলের জন্য ফাইনালকে বেছে নিয়ে চেলসিকে মহা আরাধ্য শিরোপাটা এনে দিয়েছেন ২১ বছর বয়সী হাভার্টজ। জার্মান দলেও ইয়োখিম লুভের বড় অস্ত্র হতে পারেন তিনি। আবির্ভাবেই ঝড় তুলেছেন, এমন কিছু এ মৌসুমে যদি কারও নামের সঙ্গে লিখতেই হয়, সেটি পেদ্রি। ১৭ বছরেই বার্সেলোনার মূল একাদশে জায়গা করে নিয়েছেন, খেলেছেন ৫০টির বেশি ম্যাচ। একমাত্র স্পেন দলে খেলেন বলেই হয়তো ইউরোর শুরুতে একাদশে না-ও দেখা যেতে পারে তাঁকে, কিন্তু সুযোগ পেলে আলো ছড়ানোর সব আভাসই আছে তাঁর মধ্যে। বয়সের দিক থেকে পেদ্রিকেও ছাড়িয়ে গেছেন জুড বেলিংহাম। ১৮ ছোঁয়ার আগেই খেলবেন ইউরো। বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে যেমন খেলেছেন, তাতে তাঁর কাছে প্রত্যাশা বেড়েছে ইংলিশ সমর্থকদের। শুধু ইংল্যান্ডের ডাগআউটে গ্যারেথ সাউথগেটের উপস্থিতি মূল একাদশে তাঁর জায়গা অনিশ্চিত করে দিয়েছে। সাউথগেটেরই-বা কী দোষ! ইংল্যান্ড দলে ফিল ফোডেনের মতো এক মিডফিল্ডার আছেন। রুদ খুলিতের মতো কিংবদন্তি যাঁকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন। ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার অধীন দিন দিন আরও ধারালো হচ্ছেন ফোডেন। তাঁর কারণেই একাদশে জায়গা না-ও হতে পারে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মিডফিল্ডার মেসন মাউন্ট আর আর্সেনালের ১৯ বছর বয়সী উইঙ্গার বুকায়ো সাকার। মাঝমাঠে আলো ছড়ানোর সম্ভাবনা নেদারল্যান্ডসের গ্রাভেনবার্চেরও। কিন্তু আরেক ১৯ বছর বয়সী বেলজিয়ামের জেরেমি ডোকুর মতোই একাদশে জায়গা নিশ্চিত নয় তাঁরও। জুভেন্টাসে যোগ দেওয়ার পর নেদারল্যান্ডসের ম্যাটাইস ডি লিখট কিছুটা যেন ছন্দহারা। কিন্তু এখনো নতুন প্রজন্মের সেরা ডিফেন্ডারদের একজন এই ২১ বছর বয়সী। মহাতারকা হয়ে ওঠার সময় আসলে পুরোটাই পড়ে আছে তাঁর সামনে। কিন্তু সেই সুযোগ যদি প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নেমেই নিতে পারেন, মন্দ কী! | 12 |
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলার মনপুরা উপজেলার চর নিজামউদ্দিনে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪৫টি পাকা ব্যারাক স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে নৌবাহিনী।বুধবার বাহিনীর পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং মনপুরা উপজেলা কর্মকর্তা মো. শামীম মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ব্যারাকগুলো হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী এই ব্যারাক হাউসগুলো নির্মাণ করে। ৪৫টি ব্যারাক হাউসের প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ২২৫টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও নৌবাহিনী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকগুলোর কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে। উল্লেখ্য, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ নোয়াখালীর হাতিয়া উপজেলায় আরও দুটি প্রকল্পের আওতায় ১৪০টি এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চারটি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউস নির্মাণকাজ চলমান রয়েছে। | 6 |
ক্যানসারের চিকিৎসা বিকেন্দ্রীকরণ করতে দেশের আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প পাস হয়। এরপর দুই বছরে রাজশাহীর ক্যানসার সেন্টার নির্মাণের মাত্র ৮ শতাংশ কাজ শেষ হয়েছে।গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আট বিভাগীয় শহরের ক্যানসার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এর আগেই রাজশাহীর ক্যানসার সেন্টারটির নির্মাণকাজ শুরু হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জমিতে এটি নির্মাণ করা হচ্ছে। গত নভেম্বরে সোর পাইল শেষ হয়। এরপর টাই বিম শেষে মাটি কেটে ব্রেসিং করার কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। নির্ধারিত সময়ে কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না।রাজশাহী গণপূর্ত অধিদপ্তর-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিবিএল ও কেএআর নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজটি পেয়েছে। তারা শুধু ১৫ তলা ভবনটি নির্মাণ করবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ব্যবস্থাপক ফারুক চৌধুরী জানান, কাজ শুরুর পর এ পর্যন্ত প্রকল্প এলাকার চারপাশে ৫৫ ফুট গভীর করে ৩১৬টি সোর পাইল বসানো হয়েছে। ব্রেসিং করে শুরু হবে ঢালাইয়ের কাজ। দোতলা ভবনের সমান কাজ হবে মাটির নিচেই। তারপর ওপরে উঠবে ১৫ তলা মূল ভবন।সংশ্লিষ্টরা জানান, প্রকল্প বাস্তবায়নে মোট বরাদ্দ ১৭৫ কোটি টাকা। এর মধ্যে ভবনের জন্য ১০১ কোটি টাকা। গণপূর্ত অধিদপ্তর ৭৯ কোটি টাকায় ভবন নির্মাণের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি করেছে। ২ লাখ ৫৭ হাজার বর্গফুটের মূল ভবনটি নির্মাণ শেষ হওয়ার পর সীমানা প্রাচীর, আনসার ব্যারাকসহ অন্যান্য কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হবে।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ক্যানসার সেন্টারটি তাদের অধীনেই পরিচালিত হবে। ক্যানসারের পাশাপাশি কিডনি এবং হৃদ্রোগের চিকিৎসা হবে সেখানে। ভবনের একেবারে ওপরের চারতলায় থাকবে কার্ডিওলজি বিভাগ। এর নিচের তিনতলায় থাকবে নেফ্রোলজি বিভাগ। নিচের বাকি আটতলায় থাকবে ক্যানসার বিভাগ। থাকবে ১০০ শয্যার হাসপাতাল।হাসপাতাল পরিচালক বলেন, এখন রামেক হাসপাতালের ভেতরেই ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি রোগীদের চিকিৎসা করা হয়। এখানে জায়গা সংকুলান হয় না। ক্যানসার সেন্টারটি চালু হলে রামেক হাসপাতাল থেকে তিনটি ইউনিট স্থানান্তর করা যাবে। তখন রামেক হাসপাতালে রোগীর চাপ কমবে। সেবার মান বাড়বে। পাশাপাশি ক্যানসার সেন্টারেও ক্যানসার, হৃদ্রোগ এবং কিডনি রোগীরা ভালো সেবা পাবেন। ভর্তি থাকার পাশাপাশি সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। তাই দ্রুতই ক্যানসার সেন্টারটির কাজ শেষ করা দরকার বলে মনে করেন তিনি।রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম খান বলেন, এ পর্যন্ত কাজের অগ্রগতি ৮ শতাংশ। করোনার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। অন্য বিভাগের চেয়ে রাজশাহীর অগ্রগতিই ভালো। তবে প্রকল্পের মেয়াদের বাকি সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না। সব বিভাগের প্রকল্পেরই মেয়াদ বাড়বে। তখন রাজশাহীরও মেয়াদ বাড়বে। তবে তাঁরা দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছেন। | 6 |
কোনোভাবেই যেন কোনো কিছু হচ্ছে না। সুপার টুয়েলভে টানা হারের মধ্যেই আছে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকা নিয়ে চার ম্যাচের চারটিতেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। একের পর এক হারে বিধ্বস্ত অবস্থা দলের। হতাশার মাঝে আজ অবশ্য কিছুটা আলোর রেখা হয়ে এসেছিলেন তাসকিন আহমেদ। প্রোটিয়াদের চার উইকেটের দুটি নিয়েছেন তাসকিন।উইকেট নেওয়া থেকেও তাসকিন নজর কেড়েছেন দুর্দান্ত বোলিংয়ে। অল্প রানের লক্ষ্যে তাড়া করতে নামা প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পেরেছেন ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এসেছেন তিনি। আরেকটা হারের পর হতাশা থেকেই বললেন, 'কোনো হারই তো মজার না, বড় আর ছোট হোক। হার তো হারই, সেটা কার ভালো লাগে?'একের পর এক হারে চারদিক থেকে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল। সমালোচনা অবশ্য মাথা পেতে নিচ্ছেন তাসকিন। বললেন, 'অনেক আশা নিয়ে এসেছিলাম। স্বপ্ন ও আশা অনুযায়ী খেলতে পারিনি। এ জন্য এত কথা, এত সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই।'সুপার টুয়েলভে আর একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ পর শেষ হচ্ছে তাসকিনদের বিশ্বকাপ মিশন। অন্তত একটি জয় নিয়ে ফিরতে চান জানিয়ে বলেছেন, 'এই জিনিসগুলো (হারের বৃত্ত) থেকে যত দ্রুত বের হওয়া যায় সেই চেষ্টা করছে সবাই। সামনের সিরিজ বা এখানে যে একটা ম্যাচ আছে সেটাও যদি ভালোভাবে শেষ করতে পারি, এটাই প্রত্যাশা। একটা জয় নিয়ে যেন দেশে ফিরতে পারি।' | 12 |
চাঁদপুরের মতলব উত্তরে দ্রুত গতিতে এগিয়ে চলছে দুর্যোগ সহনীয় ঘরের নির্মাণ কাজ। ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে দেখা যায় নির্মাণ কাজের চিত্র। রাজমিস্ত্রিরা সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্মাণ কাজ করে যাচ্ছেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় এসব বাড়ি পায়েছে ৪৮টি পরিবার। ওই কর্মসূচির আওতায় উপজেলার অসচ্ছল, হতদরিদ্র, ঘরহীন, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন পরিবার, বিধবা, তালাক প্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী নারী-পুরুষ ৪৮টি পরিবারের মধ্যে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। উপকারভোগীরা জানান, নিজেদের সামান্য জমি থাকলেও ঘর বানানোর সামর্থ্য নাই। বেঁচে আছি গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে। সরকারি খরচে দুর্যোগ সহনীয় বাড়ি পাওয়ার শেষ জীবনটা হবে সুখের, নতুন বাড়িতে ভালভাবে থাকতে পারবে এমনটিই আশাবাদ তাদের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আওরঙ্গজেব জানান, উপজেলায় ৪৮টি নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, বাড়িগুলো ইট দিয়ে তৈরি, কাঠের দরজা-জানালা, অত্যাধুনিক রঙিন টিনের ছাউনি, ১০ ফিট লম্বা ও ১০ ফিট আয়তনের দুই কক্ষের বাড়ি, একটি রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকবে। উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে দুর্যোগ প্রতিরোধী এমন বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে নির্মাণ করে দিচ্ছে সরকার। ২০১৯-২০ অর্থবছরে প্রত্যেকটি বাড়ি নির্মাণে সরকারের খরচ দুই লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, হতদরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনব ও চমৎকার একটি কর্মসূচি। দরিদ্রতা থেকে উত্তরণের জন্য এবং হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কারণে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে এই ঘর গুলো নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এই কর্মসূচিতে গ্রামের অসচ্ছল, হতদরিদ্র, ঘরহীন, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী নারী-পুরুষ বিনামূল্যে পাচ্ছে দুর্যোগ সহনীয় ঘর। এই কর্মসূচির মূল উদ্দেশ্যে হচ্ছে, গ্রামের এই পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তন করা। তিনি আরও বলেন, উপজেলায় বিভিন্ন জরিপের মাধ্যমে গৃহহীনদের দুর্যোগ সহনীয় ৪৮টি বাড়ি দেওয়া হয়েছে। | 6 |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা ও বালিয়াচরা গ্রামবাসীর মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে মাইকিং করে দুই গ্রামের মানুষ দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়। এসময় পাঁচটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এদিকে সংঘর্ষ চলাকালে দুইটি বসতবাড়ির পাটকাঠির মাচায় আগ্নিসংযোগ করা হয়। এছাড়া বসতবাড়ির বিভিন্ন গাছপালাও কেটে ফেলা হয়। এসময় খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার ভূঁইয়ার একটি জমির ওপর বালিয়াচড়া গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতো। সেখানে সোনাখোলা গ্রামের কিছু লোকজন খেলাধুলায় বাধা দেয়। এ নিয়ে গত সপ্তাহে সোনাখোলা গ্রামের কয়েকজন যুবক বালিয়াচড়া গ্রামের মিরাজ, আলামিন, সাঈদ ও নাঈমকে মারধর করে। সেসময় স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি নিয়ে সোনাখোলা ও বালিয়াচড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠক করে মীমাংসার চেষ্টা করলেও মঙ্গলবার সকালে সোনাখোলা গ্রাম ও বালিয়াচড়া গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বালিয়াচড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মোল্লা, হান্নান মিয়া, গাফফার ও হাবলু মাতুব্বরের বসত ঘরে ব্যাপক ভাঙচুরসহ দামি মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুটি গ্রামের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান করছে। এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মৌলি চৌধুরী বলেন, "এখন পর্যন্ত আমাদের হাসপাতালে সংঘর্ষের তিন জন রোগী এসেছেন এর মধ্যে একজনকে ফরিদপুর ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে, একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, অপর একজন এখনও ভর্তি রয়েছে। ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, "সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।" | 6 |
৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের এমন ক্ষেপণাস্ত্রই রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেন সেনাবাহিনীর জন্য যথেষ্ট বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা। ওলেকসি আরেস্তোভিচ নামের ওই উপদেষ্টামার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটা জানিয়েছেন। গতকাল বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া পর্যন্ত পৌঁছায় এমন দূরপাল্লার রকেট সিস্টেম ইউক্রেনকে দেওয়া হবে না। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল | 3 |
বাগেরহাটের শরণখোলা সাউথখালী ইউনিয়নের মধ্যসোনাতলা গ্রামের কবির মুন্সির বাড়ি থেকে ১৮ ফুট লম্বা ৮০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, কবির মুন্সির বাড়ির লোকজন অজগর সাপটি দেখে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত তিন গ্রুপের সদস্যরা মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অজগরটি ধরতে সক্ষম হয়। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, ধারণা করা হচ্ছে অজরগরটি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পানির স্রোতে সুন্দরবন থেকে লোকালয়ে চলে যায়। বনবিভাগের সহায়ক উদ্ধাকারী দলের সদস্যরা অজগরটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। সাপটি সুন্দরবনের ভোলা টহল ফাড়িঁসংলগ্ন ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে কারা মনোনয়ন পেয়েছেন আজ শনিবার নির্বাচন কমিশনে তালিকা জমা দেয়ার সময় জানানো হবে।তিনি বলেন, 'কারা মনোনায়ন পেলেন এ তালিকা আজ নির্বাচন কমিশনে জমা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের তালিকা ইসিতে জমা দেয়া হবে। তখন মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহাজোটের শরীকদের কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)'র সাধারণ সম্পাদক শিরীন আক্তার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।মহাজোটের আসন বন্টনের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাজোটের শরীকদের ৫৫ থেকে ৬০টি আসন ছেড়ে দেয়া হয়েছে। তবে দু'একটি আসন এদিক-সেদিক হতে পারে। যা ইসিতে মনোনয়নের তালিকা জমা দেয়ার আগে চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচনে মহাজোটের সবচেয়ে বড় শরীক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়াকার্স পার্টিকে ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)কে ৩টি, জাসদ (আম্বিয়া) কে একটি, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)কে ২টি, যুক্তফ্রন্টকে ৩টি এবং জাতীয়পার্টি (জেপি)কে ২টি আসন ছেড়ে দেয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫৫ থেকে ৬০টি হবে।এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, মহাজোটের শরীক দলগুলোর প্রার্থীদের যে সব আসন ছেড়ে দেয়া হয়েছে তাদের মধ্যে জাতীয় পার্টি (এরশাদ) ছাড়া অন্যরা নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। অপর এক প্রশের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যে ১৭টি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল সে আসনগুলোতে একজন করে প্রার্থী চূড়ান্ত করেছে। তাদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। | 9 |
দিনাজপুরের ঐতিহ্যবাহী একটি ধানের নাম 'বাদশাভোগ'। নাম শুনেই বোঝা যায়, এর উৎপাদনই হতো রাজা-বাদশাহদের রসনাবিলাসে। আজ রাজা-বাদশাহরা নেই, তাই বাদশাভোগের উৎপাদনও কমে গেছে। তবে সুগন্ধি এই ধানের সুনাম ঠিকই রয়ে গেছে। শুধু বাদশাভোগই নয়; কাটারিভোগ, ফিলিপাইন কাটারি, চিনি কাটারি, জিরা কাটারি, জটা কাটারি, কালিজিরা, চল্লিশ জিরাসহ বেশ কয়েকটি প্রজাতির সুগন্ধি ধান নিজেদের সুগন্ধে মাতিয়ে ঐতিহ্য ধরে রেখেছে। অভিজাত শ্রেণির অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে রসনার তৃপ্তি মেটাচ্ছে। এখন তো অনেক জায়গায়ই দিনাজপুরের কাটারিভোগ দিয়ে তৈরি বিরিয়ানি, জর্দা, পায়েস ও ফিরনি পাওয়া যায়।দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ধানের জেলা হিসেবে এ জেলার সুনাম সেই আদিকাল থেকে। এ জেলায় এখন প্রধানত আউশ, আমন ও বোরো উৎপাদন হয়। জেলার চাহিদা মিটিয়ে এখান থেকে প্রতিবছর গড়ে ৮ লাখ মেট্রিক টন চাল দেশের অন্যান্য জেলায়ও যায়। একটা সময় এখানে আউশ ও আমন ধানই উৎপাদন হতো। কালের বিবর্তনে ইরি-বোরো সে জায়গা দখল করে নেয়। দুই ফসলি জমি পরিণত হয় তিন ফসলি জমিতে। অধিক ফলনশীল, সহনশীল জাত আর কম সময়ে বেশি আবাদ হওয়ায় বোরো উৎপাদনে ঝুঁকে পড়েন কৃষকেরা। কমতে থাকে সুগন্ধি ধানের আবাদ। তবে আবারও সুগন্ধি ধানের আবাদে ঝুঁকছেন দিনাজপুরের কৃষকেরা। গত এক দশকে এখানে সুগন্ধি ধানের আবাদ বেড়েছে অনেক গুণ। দিনাজপুর সদর, বিরল, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় সবচেয়ে বেশি সুগন্ধি ধান আবাদ হয়। সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম কৃষককে এ ধরনের ধানের আবাদ বাড়াতে উদ্বুদ্ধ করছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, দিনাজপুরে ২০১৪-১৫ সালে ৫৩ হাজার ১৯০ হেক্টর জমিতে সুগন্ধি ধানের আবাদ হয়। গত অর্থবছর সে আবাদ বেড়ে হয় ১ লাখ ৬ হাজার ৬২১ হেক্টর জমিতে। যদিও গত বছরের তুলনায় চলতি অর্থবছর আবাদ অনেকটা কমেছে। চলতি মৌসুমে আবাদ হয়েছে ৮৫ হাজার ৬২৩ হেক্টর জমিতে।কৃষি বিভাগ বলছে, গত মৌসুমে পোকার আক্রমণ, কম ফলন আর ধানের দাম কম থাকায় এ বছর আবাদ কিছুটা কমেছে। তবে চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় এবং কৃষি বিভাগ তৎপর থাকায় রোগবালাই নেই বললেই চলে। এ ছাড়া এবার ধানের বাজারদরও ভালো।সুগন্ধি ধানের আবাদ করলেও দিনাজপুরের কৃষকদের অনেকে দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। বিরল উপজেলার পুরিয়া গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, 'মোটা চালের পাশাপাশি সামান্য কিছু সুগন্ধি ধান আবাদ করেছি। বাজার যে কেমন থাকবে কে জানে!' সদর উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের কৃষক বিকাশ রায় বলেন, 'আমি এবার ৩ একর জমিতে সুগন্ধি ধান আবাদ করেছি। ধানের ফলন খুব ভালো হয়েছে। তবে সার, কীটনাশকের দাম এবং ধানকাটা শ্রমিকের মজুরি বেশি। এখন দামটা ভালো পেলেই হয়। না হলে ক্ষতিগ্রস্ত হব।' চিরিরবন্দর উপজেলার পুনট্টি গ্রামের ইউপি সদস্য কৃষক মাহাবুর রহমানের কণ্ঠেও একই উদ্বেগ। তিনি আজকের পত্রিকাকে জানান, কৃষি বিভাগের পরামর্শে এবার তিনি ৬ বিঘা জমিতে সুগন্ধি ধান জিরা-৩৪ আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে। তবে ধানের দাম কেমন পাবেন, তা নিয়ে চিন্তিত। ভালো দাম পেলে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে আবাদ করবেন বলে জানান।জেলা কৃষি সম্প্রসারণ অফিসের অতিরিক্ত উপপরিচালক (শস্য) খালেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সুগন্ধি ধান দিনাজপুরের একটি ঐতিহ্য। ইতিমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এ পণ্য। ফলে কাটারিভোগ এখন বিশ্বদরবারে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধি। সুগন্ধি ধানের আবাদ বাড়াতে কৃষি বিভাগ সব সময়ই কৃষকদের পাশে আছে। | 6 |
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখানো হবে। একনজরে দেখে নিন সময়সূচী | 5 |
আমার বাসা মগবাজার এলাকায়। মগবাজার চৌরাস্তা থেকে শহীদ তাজউদ্দীন আহমদ সড়ক চলে গেছে তেজগাঁও শিল্প এলাকা হয়ে মহাখালী পর্যন্ত। সকালে ঘুম থেকে উঠে দেখি যানবাহনহীন সড়কে শত শত নারী-পুরুষ হেঁটে যাচ্ছেন গন্তব্যে। যেন মানুষের অন্তহীন মিছিল। কারও হাতে ভারী ব্যাগ, মাথায় বাক্সপেটরা। কারও কোলে শিশুসন্তান। জিজ্ঞেস করে জানলাম, এঁদের কেউ এসেছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। কেউ কমলাপুর রেলস্টেশন কিংবা এর আশপাশের কোনো বাসস্টেশন থেকে। সকাল ছয়টার আগে-পরে তাঁরা ঢাকায় পৌঁছেছেন। কিন্তু স্টেশন-টার্মিনাল থেকে বেরিয়ে দেখেন কঠোর বিধিনিষেধ। সড়কে দু-চারটি রিকশা ও জরুরি সার্ভিসের পরিবহন ছাড়া কিছু চলছে না। বাধ্য হয়ে বাড়িফেরত মানুষগুলো হেঁটে চলেছে। এক বৃদ্ধা মাকে দেখলাম কিশোর সন্তানের কাঁধে ভর দিয়ে চলেছেন। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আরেক দম্পতি শিশুসন্তানকে নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাচ্ছিলেন, যদি কোনো রিকশা পাওয়া যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার হাঁটতে শুরু করলেন। এ ছিল গতকাল সকালে প্রায় পুরো ঢাকা শহরের চিত্র। প্রথম আলোর অনলাইন প্রতিবেদন অনুযায়ী, সকালে ঢাকার ফার্মগেট, পান্থপথ, গ্রিন রোড, মোহাম্মদপুর, শ্যামলী, রিংরোড, আদাবর, ধানমন্ডি এলাকায় রাস্তায় যান চলাচল ছিল না বললেই চলে। হাতে গোনা কয়েকটি রিকশা চোখে পড়েছে। সকাল ৯টার আগে পান্থপথ, শাহবাগ, ফার্মগেট এলাকায় বেশ কিছু মানুষকে মালপত্র নিয়ে হাঁটতে দেখা গেছে। তাঁদের বেশির ভাগই ঈদ উদ্যাপন শেষে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ফার্মগেট এলাকায় সকাল আটটার দিকে আবদুল মতিন মিয়া (৪০) নামে এক ব্যক্তি জানান, তিনি লঞ্চে বরিশাল থেকে সদরঘাটে সকালে পৌঁছেছেন। কোনো যানবাহন না পেয়ে হাঁটতে হাঁটতেই সদরঘাট থেকে ফার্মগেটে এসেছেন। তাঁর দুই হাতে দুটি ভারী ব্যাগ। সকাল ১০টায় অফিসে আসার পথে কারওয়ান বাজারকে অচেনা মনে হলো। যে কারওয়ান বাজার দিনে-রাতে কখনো ঘুমায় না, সারাক্ষণ ক্রেতা-বিক্রেতার ভিড়, কোলাহল, যানবাহনের ছোটাছুটি; সেই কারওয়ান বাজার একেবারে ফাঁকা। ক্রেতা-বিক্রেতা কেউ নেই। পাশের সদা ব্যস্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউও তখন খাঁ খাঁ করছে। টহল পুলিশ, বিজিবি ছাড়া কিছু নেই। নব্বইয়ে এরশাদের পতনের পর ঢাকায় এ রকম দৃশ্য আর চোখে পড়েনি। শুক্রবার ভোর থেকে ১৪ দিনের বিধিনিষেধ শুরু হলো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগেই জানিয়ে দিয়েছিলেন, 'এই ১৪টা দিন খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে আমাদের আহ্বান থাকবে, মানুষকে ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। যদি এটা করতে পারি ১৪ দিনের জন্য, তাহলে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব।' সরকারের ঘোষণা অনুযায়ী, এবারের বিধিনিষেধে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস; সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন; অভ্যন্তরীণ উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চলবে না তৈরি পোশাক কারখানাও। জনস্বাস্থ্যবিদেরা, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নেতারা করোনা মোকাবিলায় বরাবর স্বাস্থ্যবিধি মানা ও কঠোর বিধিনিষেধের ওপর জোর দিয়ে আসছেন। তাঁরা একবার বিধিনিষেধ কঠোর করা, একবার শিথিল করার বিরোধিতা করছেন। তাঁদের মতে, ঈদের পর নেওয়া বিধিনিষেধ কর্মসূচি সফল না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবারকার বিধিনিষেধের সূচনায় মনে হলো সরকার চাইলে বিধিনিষেধ সফল করা অসম্ভব নয়। সরকার যদি মানুষকে বোঝাতে পারে এ বিধিনিষেধ তাদের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য, তাহলে তারা মেনে চলে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তিন-চার দিন ধরে যাঁরা শহর থেকে গ্রামে ফিরে গেছেন, তাঁরা ঈদের পরদিনই কীভাবে ফিরবেন? আমাদের হতবাক করে দিয়ে বেশির ভাগই ফিরে এসেছেন। গতকাল কেবল ঢাকার সড়ক নয়, মহাসড়কগুলোও ছিল যানবাহনশূন্য। তারপরও মানুষ ফিরে এসেছে। পথের বিড়ম্বনা ও কষ্ট তাদের আটকাতে পারেনি। সরকারের নীতিনির্ধারকেরা বলেছিলেন, ঈদের আগে যাঁরা গ্রামে গেছেন, তাঁরা যেন বিধিনিষেধের সময় গ্রামেই থাকেন। যাঁদের অফিস-কারখানা বন্ধ, তাঁরা অনুপস্থিত থাকলে হয়তো বেতন-মজুরি কাটা যাবে না, কিন্তু যাঁরা বাসাবাড়িতে কাজ করেন, যাঁরা শহুরে ভদ্রলোকদের বাড়ি ও সম্পদ পাহারা দেন, যাঁরা দিন আনা দিন খাওয়া মানুষ, তাঁদের চলবে কীভাবে? রাস্তায় গণপরিবহন না থাকলেও তাঁদের আসতে হবে, এসেছেনও। তবে ১৪ দিনের বিধিনিষেধ কার্যকর করতে হলে ঘরে থাকা বা বেকার হওয়া গরিব মানুষগুলোর খাবারের ব্যবস্থা করতে হবে। তাঁদের ঘরে নগদ টাকা বা চাল-ডাল-লবণ পাঠাতে হবে। কে করবেন এ কাজ? স্থানীয় সরকারের জনপ্রতিনিধি তথা মেয়র-কাউন্সিলরদের সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করতে হবে রাজনৈতিক নেতৃত্ব, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। মেয়র কোরবানির বর্জ্য পরিষ্কার করছেন, ভালো কথা। কিন্তু গরিব মানুষগুলোকেও তো খাইয়ে-পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে। দেশে আগে থেকে প্রায় চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত। করোনাকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি। তারা রাষ্ট্র ও সমাজের কাছ থেকে একটু সহানুভূতি, একটু সহযোগিতা কি দাবি করতে পারে না? ২. আমাদের সরকারি ও বিরোধী দলের নেতারা যখন করোনা পরিস্থিতি মোকাবিলার 'সাফল্যের কৃতিত্ব' ও 'ব্যর্থতার খতিয়ান' নিয়ে প্রায় প্রতিদিন বাহাস করে চলেছেন, তখন চার যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স থেকে বিনা মূল্যে টিকা পেতে। নানা দুঃসংবাদের মধ্যেও ২০ জুলাই ডেইলি স্টার-এ সাংবাদিক গোলাম মোর্তজার প্রতিবেদন থেকে জানতে পারি, যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে চার প্রবাসী বাংলাদেশি নাগরিকই মুখ্য ভূমিকা পালন করেছেন। তাঁরা হলেন কার্ডিওলজিস্ট অধ্যাপক চৌধুরী হাফিজ আহসান, নেফ্রোলজিস্ট অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক মাসুদুল হাসান ও সাবেক সিনিয়র ইউএন অফিশিয়াল মাহমুদ উস শামস চৌধুরী। তাঁদের ব্যক্তিগত উদ্যোগের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স থেকে আমরা উল্লেখযোগ্য টিকা পেয়েছি। আরও টিকা আছে পাইপলাইনে। এই চার বাংলাদেশি-আমেরিকানকে নানাভাবে সহায়তা করেছেন কানাডা থেকে ডা. আরিফুর রহমান, বাংলাদেশ থেকে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ আরও অনেকে। কোভ্যাক্সের আওতায় কোন দেশগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে, কী পরিমাণ দেওয়া হবে, তা নির্ধারণে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী 'ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটি' গঠন করেছে। এ প্রসঙ্গে অধ্যাপক মাসুদুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ছিল বাইডেন প্রশাসনের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটিতে ঢোকা। কাজটি খুবই কঠিন ছিল আমাদের জন্য। কমিটিতে ঢুকতে না পারলে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না। সিনেটর ক্যাথরিনের ব্যক্তিগত কার্ডিওলজিস্ট ডা. হাফিজ। ক্যাথরিনের মাধ্যমে আমরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শরণাপন্ন হই। কমলা হ্যারিস ও ক্যাথরিনের আন্তরিক সহযোগিতায় কমিটিতে ঢোকাতে সক্ষম হই অধ্যাপক ডা. হাফিজকে। তিনি ভ্যাকসিন পাবে, এমন দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেন। প্রথম তালিকায় বাংলাদেশের নাম ছিল না। ১৮১টি দেশের মধ্যে মাত্র ১৮টি দেশের তালিকায় স্থান পায় বাংলাদেশও।' কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র ভ্যাকসিন দেওয়ার যে ১৮টি দেশের তালিকা করেছে, এবার তার মধ্যে মাত্র দুটি দেশ ভ্যাকসিন পেয়েছে। বাংলাদেশ ৩০ লাখ ডোজ আর ইউক্রেন ১০ লাখ ডোজ। এই চার প্রবাসী বাংলাদেশি কেবল টিকা পাওয়ার ক্ষেত্রেই সহযোগিতা করেননি। তাঁরা বাংলাদেশে ৪০০ ভেন্টিলেটর পাঠানোরও ব্যবস্থা করেছেন। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটি এক হাজার ভেন্টিলেটর পেয়েছিল; যার ৪০০টি পেয়েছে বাংলাদেশ আর ৬০০টি পেয়েছে ভারত। বাংলাদেশের পাওনা ১৫০টি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে। বাকি ২৫০টিও আসার পথে আছে। এর প্রতিটির দাম ১৫ হাজার ডলার হলেও বাংলাদেশ পাচ্ছে বিনা মূল্যে। শুধু পরিবহন খরচ বাবদ প্রতিটির জন্য ১০০ ডলার দিতে হবে। এ লেখা যখন শেষ করেছি, তখনই খবর পেলাম অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসীরা দেশটির পার্লামেন্টে আবেদন জানিয়েছেন, সেখানে উদ্বৃত্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পাঁচ কোটি টিকা যেন বাংলাদেশকে বিনা মূল্য দেওয়া হয়। পার্লামেন্ট আবেদনটি অনুমোদন করেছে। এখন ১০ হাজার লোকের সই সংগ্রহ হলে দেশটির প্রধানমন্ত্রী সেটি প্রস্তাব আকারে পার্লামেন্টে উপস্থাপন করবেন। আড়াই কোটি জন-অধ্যুষিত অস্ট্রেলিয়ায় পাঁচ কোটি ডোজ টিকা উদ্বৃত্ত রয়েছে। এ ছাড়া ফাইজার ও মডার্নার প্রচুর টিকা দেশটি আমদানি করেছে। অস্ট্রেলীয় নাগরিকদের আমদানি করা টিকার প্রতি বেশি আগ্রহ। আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে যাঁরা প্রতিদিন টিভিতে ফটোসেশন করেন, একবার ভেবে দেখুন দেশের মানুষের জন্য তাঁরা কী করছেন আর প্রবাসী নাগরিকেরা কী করছেন। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি [] | 8 |
অক্টোবরের অর্ধেক সময় পার হলেও শীতের তেমন আমেজ শুরু হয়নি। সপ্তাহ ধরে অসহনীয় গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে বাজারে চলে এসেছে শীতের সবজি। তবে অস্বাভাবিক দামে নিম্নবিত্তের বাজারের ব্যাগে মিলছে না এসব মৌসুমি সবজি।মাগুরার একতা কাঁচাবাজারে ভোর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসে সবজি। ট্রাক, নসিমন, ভ্যানের ভিড় থাকে মাগুরা শহরের এই পাইকারি কাঁচাবাজার এলাকায়। শীতকালীন যেসব সবজি সাধারণত স্থানীয় বাজারে পাওয়া যায়, তা এই পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রথমে আসে।ঢাকা রোড এলাকায় একতা কাঁচাবাজারে গতকাল শুক্রবার সকালে দেখা যায় খুচরা বিক্রেতাদের ভিড়। আড়তদারেরা হাঁকছেন কাঁচা সবজির পাইকারি দাম। লাউ, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, শসা, আলু, ডাঁটাশাক, লালশাক, পুঁইশাক, বরবটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি রয়েছে।সবজির দাম বেশির কারণ জানতে চাইলে পাইকারেরা জানান, আগের তুলনায় সবজির চাহিদা বেশি। সেই তুলনায় জোগান কম। দুই বছর আগেও দেশের নানা এলাকার সবজি মাগুরায় আসত। কিন্তু মানুষের সংখ্যা বাড়ায় সবজির চাহিদা বেশি। অথচ চাষযোগ্য জমি বাড়েনি।বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজির দাম খুচরা ও পাইকারি বাজারে বিস্তর ফারাক। ফুলকপি পাইকারি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, সেখানে খুচরা বাজারে ১২০। বাঁধাকপি পাইকারি ৩৫, কিন্তু খুচরায় ১১০ টাকা কেজি। পালংশাক কেজিপ্রতি ৩০ টাকা পার্থক্য। মুলার কেজি ২০ টাকা বেশি, সবুজ শাকে ৪০ টাকা, লাউ প্রতি পিস ২৫ টাকা, বরবটি কেজিতে ২৫ টাকা দামের হেরফের পাওয়া গেছে।পাইকারি বাজারে সবজি কিনতে আসা জুয়েল রানা বলেন, এখানে সবই পাইকারি বিক্রি হচ্ছে। তবু কিছু বিক্রেতা খুচরা বিক্রি করেন। সে ক্ষেত্রে সর্বনিম্ন ৫ কেজি নিতে হবে। সে হিসেবে কিনলে খুচরা বাজারের তুলনায় অন্তত ১০০ টাকায় ৪০ টাকা বাঁচানো যায়। এই বিক্রেতা আরও জানান, পাইকারিতে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ টাকা অথচ খুচরা ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।অপর ক্রেতা সেলিম হোসেন বলেন, 'এলাকার বাজারে ফুলকপি ১৬০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে কিনতে এসে দেখি মোটে ৪০ টাকা। দামের এত পার্থক্য কী করে হয়! এটার নিয়ন্ত্রণ কখনোই দেখি না। ব্যবসায়ীরা যা ইচ্ছা দাম নিচ্ছেন।'রিকশাচালক মুরাদ বলেন, 'ভায়না এলাকার বাজারে বাঁধাকপি দেখে লোভ লাগল। আমার ছোট মেয়ে বাড়ি থেকে বলে দেছে বাপ শীতের সবজি পালি এনো। কিন্তু বাঁধাকপির গায়ে হাত দিতিই দোকানদার কয় ১৫০ টাকা কেজি। একটা মাপলেও ৮০ টাকা দাম। এক পোয়া মাছ কিনি ১০০ টাকা দিয়ে। আর তরকারির দাম যদি এর থেকে বেশি হয়, তবে আমরা কীভাবে খাব বলেন। আমারও তো ইচ্ছা করে এসব সবজি কিনে খাই।'পুরাতন বাজার এলাকার খুচরা বিক্রেতারা জানান, শীতের সবজির দাম প্রথমে বেশিই থাকে। আড়ত থেকে বেশি দামে কিনতে হয়। একতা কাঁচাবাজার সমিতির সহসভাপতি শাহিন খান জানান, শীতের সবজি পাইকারি বাজারে আসা শুরু করেছে। এখনো ঠিকমতো জোগান শুরু হয়নি। তাই যা আসছে দাম একটু বেশি।পুরাতন বাজার কাঁচাবাজার সমিতির সভাপতি জিয়া ইসলাম বলেন, 'পাইকারি বাজারেও দাম বেশি। যাতায়াত খরচ মিলে আমাদের খুচরা দাম নির্ধারণ করতে হয়। খুব বেশি দাম ধরা হয় না, ক্রেতা যতটুকু নিতে পারবেন, সেটুকুই রাখা হচ্ছে।' | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদের উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে, উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।' অদৃশ্য শত্রু করোনায় বদলে দেওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদ্যাপনের এই সময়ে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, 'আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদ্যাপন করি। সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি।' সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগৎ। তবুও জীবন এগিয়ে যায় জাগতিক নিয়মে।' সেতুমন্ত্রী বলেন, 'পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিই। পৌঁছে দিই প্রাণ থেকে প্রাণে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে।' সবাইকে শতভাগ মাস্ক পরিধানসহ একে অপরের প্রতি সর্বোচ্চ সহমর্মী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার এই মহামারিতে ঈদ উদ্যাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন। তবু জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দীপশিখা ও দুর্যোগের ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এই আঁধার কাটিয়ে আশার আলোকিত ভোরে নোঙর করব, ইনশা আল্লাহ। আমরা ফিরে পাব চিরচেনা জগৎ। ফুলের সৌরভ ছড়ানো সকাল। পাখপাখালির কলকাকলিমুখর দিবস, আর জ্যোৎস্নালোকিত রজনী।' সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগর। তাই দলমত-নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী ও পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি। মহামারিকালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাঁরা করোনাপীড়িতদের সেবা করছেন, সেই সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, 'একা সুখী হওয়া বা ভালো থাকার মধ্যে কৃতিত্ব নেই।' | 9 |
চাঁদপুরের রাজরাজেশ্বরে পদ্মা নদীতে নৌ দুর্ঘটনা রোধে ডুবন্ত স্কুল কাম সাইক্লোন শেল্টারের পাশে বসানো হয়েছে একটি রেক বয়া। রোববার সকালে ভবনের ভেসে থাকা মাস্তুলে দেওয়া হয় লাল নিশান এবং পাশেই বসানো হয় বয়াটি। বিআইডাব্লিউটিএর যুগ্ম উপপরিচালক নৌপথ মো. মাহমুদুল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবনটি রাজরাজেশ্বরের পদ্মায় পড়েছে গত কয়েকদিন আগে। কিন্তু আমরা তেমন প্রস্তুত ছিলাম না। পরে বিষয়টি সংবাদ মাধ্যম ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানার পর ওই স্থানে নৌদুর্ঘটনা রোধে একটি রেক বয়া ও লাল নিশান দিয়েছি। এটি চাঁদপুরেই ছিল। এটি দিনে দেখা যাবে, রাতেও দেখা যাবে। এদিকে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে থাকে। আর ভাটার সময় ভবনের উপরের কিছু অংশ দেখা যায়। কোনও জাহাজ যদি এর ওপর দিয়ে যায় তাহলেতো দুর্ঘটনা ঘটার আশংকা ছিল। তিনি জানান, এ রুট দিয়ে মালবাহী শিপ ও জাহাজ ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা ভাঙনে বিলীন হয়ে গেছে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টার। সেই সঙ্গে স্কুল এলাকার লক্ষ্মীরচরে ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের ভাঙনে ভবন এলাকার চারপাশে নদীগর্ভে চলে যায়। ভবনটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। | 6 |
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বিস্ময় হয়ে দেখা দিয়েছে স্কটল্যান্ডের ১২ বয়সী শিশু রেবেকা ডাউনি। বিশ্ব আসরে স্কটল্যান্ডের জার্সির নকশা করেছে স্কটল্যান্ডের ইস্ট লোথিয়ানের শহর হ্যাডিংটনের স্কুলছাত্রী রেবেকা। ক্রিকেট স্কটল্যান্ড মঙ্গলবার (১৯ অক্টোবর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রেবেকার একটি ছবি পোস্ট করে টি -টোয়েন্টি বিশ্বকাপ দলের জার্সির নকশাতে তার অবদানের কথা জানায়। ছবির ক্যাপশনে ক্রিকেট স্কটল্যান্ড লেখে, "স্কটল্যান্ডের জার্সির নকশাকার। হ্যাডিংটনের ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। টেলিভিশনে সে আমাদের প্রথম ম্যাচ দেখছিল এবং গর্বের সঙ্গে নিজের নকশা করা জার্সি প্রদর্শন করছিল। রেবেকা, তোমাকে আবারও ধন্যবাদ।" রবিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত হওয়া বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করে স্কটিশরা। গ্রুপ ফেভারিট বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ড ১৪০ রান করে ৬ রানে জয়ী হয়। একই ভেন্যুতে মঙ্গলবার পাপুয়া নিউগনিকেও হারিয়েছে তারা। এই দুই জয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে দলটি। | 12 |
শাহীন আগের চেয়ে অনেক ভালো আছে। সে এখন সাড়া দিচ্ছে। মাঝে মাঝে মা, বাবা, আল্লাহ বলছে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ঢামেকে সোমবার বিকেলে আহত শাহীনকে দেখতে এসে এসব কথা বলেন।তিনি বলেন, শাহীন আগের চেয়ে অনেক বেশি ভালো আছে। তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। যদিও এখন তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সে 'মা-মা', ও আল্লাহ' বলে ডাকছে। কেউ ডাকলে সাড়া দিচ্ছে। তার অপারেশন সফল হয়েছে, শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। যেভাবে রোগীর উন্নতি হচ্ছে তাতে সে ভালো হয়ে যাবে। তার বিষয়ে আমরা আশাবাদী। শাহীনের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, তার ওষুধপত্র, চিকিৎসা যা যা প্রয়োজন হাসপাতাল থেকে সব দেয়া হচ্ছে। তার প্রতি আমাদের বিশেষ নজর আছে। প্রধানমন্ত্রীও তার খোজ খবর নিচ্ছে। তার উপর হামলার বিষয়ে তিনি বলেন, আমরা চাই না কেউ এধরণের সন্ত্রাসী হামলার শিকার হোক। সন্ত্রাসীদের কার্যকলাপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। বাংলাদেশে কোনো সন্ত্রাসী অপরাধ করে পার পায়নি, এরাও পাবে না। যদি এখনো গ্রেফতার না হয়, আমি আশা করব মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নিবে।এ সময় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। | 6 |
নোয়াখালী জেলা শহর থেকে ইসলামিয়া সড়ক ধরে সামনে গেলে কালাদরাপ, চরমটুয়া ও এওজবালিয়া ইউনিয়ন। কালাদরাপ ইউনিয়নে ঢুকতে সড়কের এক পাশে রামহরিতালুক, বিপরীত পাশে কালাদরাপ গ্রাম। সড়কটির দুপাশে যত দূর চোখ যায়, সারি সারি হোগলা পাতার খেত। আশপাশের বাড়িগুলোতে শুকনো হোগলা পাতার বান্ডিলের স্তূপ।স্থানীয়দের মতে, জেলার উপকূলীয় অঞ্চলের অন্তত ২০ হাজার পরিবারের জীবন জীবিকা এ হোগলা পাতার ওপর নির্ভরশীল। হোগলা পাতা দিয়ে চাটাই ও রশি তৈরিতে কাজ করেন এ অঞ্চলের লক্ষাধিক নারী। তাদের হাতে তৈরি হোগলা পাতার চাটাই রাজধানী ঢাকাসহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে হোগলা পাতার তৈরি আসবাবপত্র যাচ্ছে চীন, জাপান, ইতালি, সিঙ্গাপুর, কানাডাসহ বিভিন্ন দেশে।স্থানীয়দের দেওয়া তথ্যমতে, পলিমাটিসমৃদ্ধ এ এলাকায় প্রচুর হোগলা পাতা উৎপন্ন হয়। প্রতি মৌসুমে তিনটি চাষে দুইবার হোগলা পাতা তোলা যায়। উৎপাদন খরচ কম হওয়ায় এ অঞ্চলে হোগলার চাষ দিন দিন বাড়ছে। হোগলার তৈরি চাটাই নরম ও আরামদায়ক হওয়ায় এর প্রতি মানুষের আগ্রহও রয়েছে। পরিবেশসম্মত হওয়ায় ঘরের বিছানা ছাড়াও এই চাটাই মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, গ্রামের ঘরের ছাউনি, বেড়া, টুকরি, ফল বা সবজি পরিবহনের কাজে ব্যবহার হয়ে থাকে।সূত্রমতে, এ শিল্পকে ঘিরে রয়েছে এক উজ্জ্বল সম্ভাবনা। এ থেকে পরিবেশসম্মত পণ্য উৎপাদন হয় বিধায় চাহিদাও রয়েছে ব্যাপক। ছোট বিছানা, নামাজের মাদুর, কুশন, ঝুড়ি, টুপি, ছোট ব্যাগ, টুকরি, নানা ধরনের ওয়াল ম্যাট, হাতপাখা ইত্যাদি এ পাতা থেকে তৈরি হয়।চাষিদের তথ্যমতে, জেলার উপকূলীয় অঞ্চলের প্রায় ১ হাজার একর জমিতে হোগলা উৎপাদন হয়। প্রতি মৌসুমে এ অঞ্চলে প্রায় ১২ কোটি টাকার হোগলা উৎপন্ন হয়।স্থানীয় চাষি আবদুল গোফরান ও তাজুল ইসলাম জানান, একসময় এ হোগলা খেতে চাষ, সার ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে হোগলা চাষে আগ্রহও বেড়েছে। নানা কারণে হোগলা চাষে এখন খরচও বেড়েছে। প্রতি মৌসুমে ৬ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার পাতা বিক্রি করা সম্ভব হয়। কৃষি অধিদপ্তর থেকে কোনো সহযোগিতা পান না বলে অভিযোগ করে তারা সরকারের পক্ষ থেকে সার ও কীটনাশক সহায়তা দাবি করেন।নোয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেকুল হাসান বলেন, 'কৃষি অধিদপ্তর থেকে হোগলার জন্য আলাদা বরাদ্দ না থাকায় তাদের সহযোগিতা করা সম্ভব হয় না। আমাদের পক্ষ থেকে কৃষকদের হোগলা চাষ সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।' তবে বর্তমানে কতটুকু জমিতে হোগলার চাষ হচ্ছে, তার সঠিক হিসাব দিতে পারেননি এ কর্মকর্তা।বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প নোয়াখালীর উপমহাব্যবস্থাপক মাহবুব উল্যাহ জানান, এ শিল্পের সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নিয়ে একটি তালিকা করা হবে। এ শিল্পের সঙ্গে জড়িত সবাইকে সরকারিভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। যাতে তারা পরবর্তী সময়ে সরকারি প্রণোদনার সব ধরনের সুযোগ-সুবিধা পায়। | 6 |
জীবিকার তাগিদে ১৪ বছর প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু ভাগ্য বদলাতে পারেননি। পরে বাধ্য হয়ে দেশে ফিরে বরই চাষ শুরু করেন। এবার ভাগ্যের চাকা যেন আপনা-আপনি ঘুরতে শুরু করে। বলছি, ইউনুস ভূঁইয়ার কথা। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মোসলেম ভূঁইয়ার ছেলে। বাণিজ্যিকভাবে বরই চাষ করে সফলতা পেয়েছেন তিনি। বর্তমানে তিনি ৬০ বিঘা জমিতে বলসুন্দরী কুল নামের বরই চাষ করছেন।সরেজমিন দেখা গেছে, বিশাল জায়গাজুড়ে লাগানো গাছগুলো ফলে ভরপুর হয়ে রয়েছে। একেকটি গাছ চার থেকে পাঁচ হাত লম্বা। উত্তরের হিমেল হাওয়ায় দুলছে লাল-সোনালি রঙের বলসুন্দরী কুল নামের বরইগাছ। রোদ পড়ে রঙিন বরইগুলো চকচক করছে। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছের ডাল।বলসুন্দরী কুলের ওপরের অংশে হালকা সিঁদুর রং রয়েছে। ফলটি আকারে বড়, দেখতে ঠিক আপেলের মতো। খেতেও খুব সুস্বাদু। বাজারে এই কুলের চাহিদা ও দাম ভালো। ফলে চাষের সব খরচ বাদ দিয়ে লাভবান হচ্ছেন ইউনুস ভূঁইয়া। তিনি এ জাতের কুল চাষ করে ইতিমধ্যে এলাকায় চমক সৃষ্টি করেছেন। দূর-দূরান্ত থেকে অনেক বেকার লোক এসে দেখছেন এবং তাঁর কাছে পরামর্শ চাইছেন।মো. ইউনুস ভূঁইয়া জানান, জীবিকার তাগিদে দীর্ঘ ১৪ বছর তিনি সৌদি আরবে ছিলেন। সেখানে কৃষি খামারে কাজ করতেন। কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। নিজের এবং অন্যের জমি লিজ নিয়ে ৬৬ বিঘা জমিতে মাছের খামার করেন। এলাকাটা উঁচু হওয়ায় পানি কমে যায়। তেমন লাভও পাচ্ছিলেন না। চিন্তা করলেন খামারের পাড়ে ও ভেতরের জমিতে অন্য কিছু করতে হবে। এরপর টাঙ্গাইল থেকে লেবুর চারা এনে লাগিয়েছেন। সঙ্গে লাগিয়েছেন কলাগাছ, একাশি গাছ ও বিভিন্ন ধরনের শাকসবজি। কিন্তু এতেও সুবিধা হচ্ছিল না। পরে ইউটিউবে বরই চাষ দেখে আগ্রহী হয়ে চারা আনলেন নাটোর থেকে। আট মাসে কুলের ফল আসা শুরু করে। গত বছর অল্প কয়েক দিনে তিনি কয়েক লক্ষাধিক টাকার কুল বিক্রি করেছেন। চলতি বছর আরও বেশি ফল পেয়েছেন। তিনি জানান, জমি প্রস্তুতসহ তাঁর প্রায় ৫০ লাখ টাকার মতো পুঁজি লেগেছে।প্রথম বছরে প্রতি গাছে ১০ থেকে ১২ কেজি কুল পাওয়া গেছে। দ্বিতীয় বছরে প্রতি গাছে ৭০ থেকে ৮০ কেজি কুল এসেছে। এভাবে তাঁর ফলন বাড়ছে।মো. ইউনুস ভূঁইয়ার প্রতিবেশীরা বলেন, একজন ব্যতিক্রমী ও সাহসী কৃষক তিনি। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ এর আগে এ এলাকায় কেউ নেননি। তাঁকে দেখে এখন অনেকেই উৎসাহিত হচ্ছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ বলেন, 'ইউনুসকে শুরুর পর্যায়তেই পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছি। জৈব সার ব্যবহার করে যেন ফল ও সবজি উৎপাদন করতে পারেন, সে জন্য তাঁকে কেঁচো কম্পোস্ট প্রদর্শনী দিয়েছি। আমাদের উদ্যোগ 'মুরাদনগর উপজেলায় ১০০ কৃষি উদ্যোক্তা তৈরি'-এর অন্যতম সেরা উদ্যোক্তা ইউনুস ভূঁইয়া। শুধু এই উপজেলায় নয়, পুরো কুমিল্লার মধ্যে তাঁর কুলবাগান সবচেয়ে বড়।' | 6 |
ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'কথা বলতে না দেয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করতে না দেয়া ৭ মার্চের চেতনা নষ্ট করেছে।' রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা। বিডি-প্রতিদিন/শফিক/বাজিত হোসেন | 6 |
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করেছেন, তিনি আজ বুধবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তিনি সম্ভবত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। বিলাওয়াল মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ গ্রহণের সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন। তবে শপথ গ্রহণ করেননি। তবে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব আশ্বাস দিয়েছিলেন যে বিলাওয়াল পরে শপথ গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে বিলাওয়াল আরো জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 'বিদেশী ষড়যন্ত্র' বক্তব্য আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের ইমেজ ক্ষতিগ্রস্ত করছে। বিলাওয়াল বলেন, পিটিআই চেয়ারম্যানের 'ষড়যন্ত্র' অব্যাহত থাকবে। কারণ তিনি তার টার্গেট বদল করে এখন বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে করেছেন। তিনি বলেন, ইমরান খান সংবিধান লঙ্ঘন করে এটিকে 'কাগজের একটি টুকরা' মনে করেন। সূত্র : জিও নিউজ | 3 |
ঝালকাঠির রাজাপুরে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে, পরিবারের সবাইকে বেঁধে রেখে, ভয়াবহ ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকারের বাড়িতে এই ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নেন। পাশাপাশি বাড়িতে তাদের পোষা ময়না পাখিটিও নিয়ে যান ডাকাতরা। খবর পেয়ে বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, 'তখন ডাকতদের ভয়ে ঘরের সবাই চুপ করে থাকলেও ময়নাটি চিৎকার করছিল। ডাকাত দলের তিনজনের মুখ বাঁধা অবস্থায় ছিল।' রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
লিফটের পাঁচতলায় এসে দরজা খুলতেই গানের শব্দ কানে আসে। সিঁড়ি বেয়ে ছাদে যেতেই দেখা গেল, নাচছেন একদল তরুণ-তরুণী। সবার মধ্যমণি হয়ে আছেন কবরী। তাঁকে ঘিরে নাচছেন সবাই। পূজার আবহ। বেশির ভাগের হাতে ধূপদানি। মিনিট কয়েক এভাবেই চলল। একটা পর্যায়ে থামল নাচ। নৃত্য পরিচালক বাহবা দিলেন। নাচের দলের সবাই খুশি। উচ্ছ্বাস প্রকাশ করলেন কবরীও। এভাবেই চলছিল কবরীর নতুন সিনেমা 'এই তুমি সেই তুমি'র পূজার সময়ের দৃশ্যধারণের মহড়া।কবরীর গুলশানের বাড়ির ছাদের হলরুমে চলছিল ছবির পূজার দৃশ্যের মহড়া। কথাপ্রসঙ্গে জানা গেল, বিকেল থেকে মহড়া শুরু হয়। চলছিল রাত নয়টা পর্যন্ত। ২৪ অক্টোবর ঢাকার ১০০ ফুট এলাকার একটি পূজামণ্ডপে এই ছবির দৃশ্যধারণ হবে। নৃত্য পরিচালক মাসুম বাবুল বলেন, 'প্রতিটি ছেলেমেয়ে খুব পরিশ্রম করছেন। আশা করছি, দারুণ কিছু হবে।' কবরী পরিচালিত এই ছবির প্রধান দুটি চরিত্রের অভিনয়শিল্পী রিয়াদ রায়হান ও নিশাত সালওয়া। নাচের দৃশ্যের মহড়ায় ছিলেন তাঁরা দুজনও। টানা ছয় ঘণ্টা ধরে নাচের মহড়ায় অংশ নেন তাঁরা। এতটা সময় ধরে কোনো দৃশ্যধারণের আগে মহড়ায় অংশ নেননি তাঁরা দুজন। ঘেমেও একাকার। সালওয়া বললেন, 'অনেক পরিশ্রম করছি। আমার চেষ্টা, ম্যাডামের চাওয়া যেন পূরণ করতে পারি। তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন। অনেক দিন এতটা সময় নিয়ে নাচলাম। নাচতে নাচতে পায়ে ব্যথা হয়ে গেছে। তবে ম্যাডাম পারফরম্যান্স দেখে পছন্দ করছেন ভেবে উৎসাহ পাচ্ছি।'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের প্রথম রানারআপ নিশাত সালওয়া। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম 'স্বপ্নে দেখা রাজকন্যা'। এর মধ্যে শুটিং করছেন 'বীরত্ব' নামের আরেকটি সিনেমার। দুটি সিনেমাকে ছাপিয়ে কবরীর ছবি 'এই তুমি সেই তুমি'তে নায়িকা হয়ে বেশি আলোচিত তিনি। বিষয়টা নিজেও উপলব্ধি করছেন বলে জানালেন নিশাত সালওয়া। ২০১৪ সালে অনুষ্ঠিত রিয়্যালিটি শো 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম' প্রতিযোগিতার প্রথম রানারআপ রিয়াদ রায়হান হচ্ছেন কবরীর এই সিনেমার নায়ক। প্রথম সিনেমায় কবরীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাকে ভীষণ সৌভাগ্যের মনে করছেন রিয়াদ। টেলিভিশন নাটকেও ব্যস্ত ছিলেন রিয়াদ। কিন্তু আপতত তাঁর সব স্বপ্ন 'এই তুমি সেই তুমি' সিনেমাকে ঘিরে। বললেন, 'আমি নতুন নাটকের কাজ করছি না। এই ছবিকে ঘিরে আমার যত চিন্তা। ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করতে ১০ কেজি ওজনও কমিয়েছি। প্রতিনিয়ত ম্যাডামের সঙ্গে আলাপ করছি। কীভাবে নিজের চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাই করে যাচ্ছি।' কথা হয় কবরীর সঙ্গে। জানালেন, করোনার কারণে ছবিটির কাজ শেষ করা সম্ভব হয়নি। ছবিটির কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তারপরও চেষ্টার কমতি থাকছে না। একটি ভালো মানের ছবি দর্শককে উপহার দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রত্যেক শিল্পী বেশ আন্তরিকতা নিয়ে কাজ করছেন। সরকারি অনুদানে নির্মিতব্য 'এই তুমি সেই তুমি' ছবিতে অভিনয়ের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কবরী। | 2 |
কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। প্রতিবাদ সমাবেশে হামলার নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান দলটির নেতারা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ বলেন, 'ঈদ-পরবর্তী সময়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান আমাদের দলের মহাসচিব। সেখানে তাঁর ওপর অতর্কিত হামলা চালান সরকারি দলের নেতারা। সরকারি দলের অঙ্গসংগঠনের হামলা থেকে বাঁচার জন্য তিনি থানায় আশ্রয় নেন। নির্লজ্জ প্রশাসন সেখানে তাঁকে গ্রেপ্তার করে। এই হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তাঁর দ্রুত মুক্তি চাই।'দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, 'মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সন্ত্রাসীরা তাঁর ওপরঅতর্কিতহামলা চালায়। সরকারি দলের নেতাদের এমন উগ্র আচরণের তীব্র নিন্দা জানাই। নিজেকে হামলা থেকে বাঁচানোর জন্য থানায় আশ্রয় নিয়েও তিনি নিরাপদ হতে পারেননি। তাঁকে সেখানে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের এমন গ্রেপ্তার নিন্দনীয়। আমরা দলের মহাসচিব রেদোয়ান আহমেদের নিঃশর্ত মুক্তি চাই।'প্রতিবাদ সমাবেশে অন্য বক্তারা বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নন। তাই এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি।এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, সহসভাপতি মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেমসহ প্রমুখ। | 9 |
সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর লাশ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। এদিকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্পে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। বৃহস্পতিবার বিকেল ৩টায় উখিয়া থানা পুলিশকে মুহিবুল্লাহর লাশ হস্তান্তর করা হয়। এসময় মুহিবুল্লাহর পরিবাবের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বলেন, 'আমরা লাশ নিজ এলাকা উখিয়া কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে নিয়ে যাচ্ছি। সাথে পুলিশ রয়েছে। মুরব্বীদের পরামর্শে সময় নির্ধারণ করে ক্যাম্পে জানাজা সম্পন্ন করা হবে।' রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ এফডিএমএন ক্যাম্প-১ ইস্টের ব্লক-ডি ৮-এ বসবাস করতেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান জানিয়েছেন, বুধবার এশার নামাজের পর কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজ কার্যালয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্ধুকধারীরা মোট পাঁচটি গুলি করে। এতে তিনটি গুলি তার বুকে লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফহাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে পুলিশ ও এপিবিএন সদস্যদের টহল বাড়ানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে এশার নামাজের পর মুহিবুল্লাহ এআরএসপিএইচের অফিসে থাকাকালীন ২০/২৫ জনের একটি বন্দুকধারী দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। | 6 |
অবশেষে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন বরিশালের হিজলার আলোচিত 'ভূমিহীন' কলেজছাত্রী আসপিয়া ইসলাম। গত শনিবার রাত ৮টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আসপিয়ার হাতে তুলে দেন হিজলা থানার উপ-পরিদর্শক মো. মিজান। তার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পুলিশে চাকুরি এবং একইসঙ্গে জমিসহ ঘর পেয়ে উচ্ছ্বসিত আসপিয়া ও তার পরিবারের সদস্যরা। যোগ্যতা বলে চাকরি পেতে গত ৮ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের কাছে গিয়েছিলেন আসপিয়া। ডিআইজি আসপিয়ার প্রতি সমবেদনা জানালেও তাকে চাকরি দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। ৯ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জেলা প্রশাসন তার জন্য হিজলায় খাস জমিতে ২ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ঘরটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে চোখের সামনে স্থায়ী ঠিকানা প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মিত হতে দেখলেও চাকরির নিয়োগপত্র পাচ্ছিলেন না তিনি। কিন্তু সংবাদমাধ্যমের খবর দেখে আশায় বুক বাঁধেন আসপিয়া। অপেক্ষায় থাকেন স্বপ্নের চাকরি পাবার। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেছে আসপিয়ার জীবনে। গত শনিবার রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পান আলোচিত কলেজছাত্রী আসপিয়া ইসলাম। নিয়োগপত্রে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তাকেসহ চূড়ান্ত নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে জেলা পুলিশলাইনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখান থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে মহিলা টিআরসিদের ৬ মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে। স্বপ্নের চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ায় উৎফুল্ল আসপিয়া ও তার পরিবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দেও খুশি তারা। এজন্য প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ও তার মা ঝর্ণা বেগম। ভূমিহীন হওয়ায় পুলিশ কনস্টেবলের চাকরি থেকে বাদ পড়তে যাওয়া আসপিয়ার চাকরি নিশ্চিত করা এবং তার জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শাহ্ সাজেদা। তিনি বলেন, আসপিয়ার চাকরি পাওয়াটা একটা উদাহরণ। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যায় কেউ না পড়েন, সেজন্য বিষয়টি আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
করোনার ভয়াবহতায় এ বছরের মে মাসে স্থগিত হয়েছিল আইপিএল। নানা কাঠখড় পুড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত আইপিএলের বাকি অংশ আয়োজন করছে বিসিসিআই। সেখানেও হানা দিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি পেসার টি নটরাজন। এ খবর কানে পোঁছাতেই ভারতকে খোঁচা দিতে সময় নেননি মাইকেল ভন।আইপিএল শুরুর আগে করোনার ভয়ে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টটি খেলেনি ভারত। ভারতীয় খেলোয়াড়েরা খেলতে না চাওয়াতেই বাতিল করা হয়েছিল ম্যানচেস্টার টেস্ট। বিষয়টা একদমই মানতে পারেননি সাবেক ইংলিশ অধিনায়ক ভন। বাতিলের পর থেকেই সরাসরি আইপিএলকে দায়ী করে আসছিলেন তিনি।নটরাজনের করোনা পজিটিভ এবং তাঁর সংস্পর্শে থাকা আরও ছয়জনের আইসোলেশনের খবরে ভারতকে খোঁচা দিতে তাই সময় নেননি ভন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই ইংলিশ ওপেনার লিখেছেন, 'দেখি শেষ টেস্টের (ম্যানচেস্টার টেস্ট) মতো এবার আইপিএল বন্ধ হয় কিনা!!! আমি নিশ্চিত এ রকমটা হবে না (আইপিএল বন্ধ হবে না)।'নটরাজনসহ বাকি ছয়জনকে আইসোলেশনে রেখে কাল ঠিকই হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে দিল্লি। ম্যাচে অবশ্য দিল্লির কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ। | 12 |
মাত্র তিন রানের জন্য শতরান পেলেন না ডেভিড ওয়ার্নার। ১৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৯৭ রান করে তিনি ডেল স্টেনের বলে আউট হলেন অস্ট্রেলিয়ান এই মারকুটে ওপেনার। আরেক ওপেনার শন মার্শ আউত হন ৬৩ রান করে। প্রথম উইকেট জুটিতে এই দুজনে মিলে করলেন ১৫৮ রান। ওয়ার্নার ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজিদের ব্যাটিং লাইনআপ। বাকি ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারলেন না। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৪৪ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়া গেল মাত্র ২ রানে। মাত্র ৮৬ রানের ভিতরেই পড়ে গেল তাদের ৯ উইকেট। জবাবে পার্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১০৪ রান। ব্যাট করছেন ডিন এলগার (৪৬) ও জেপি ডুমিনি (৩৪)। হাসিম আমলা (১) রান পাননি। হ্যাজলেউড ও সিডল একটি করে উইকেট পেয়েছেন। বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-২ | 12 |
হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৩) ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। দেশটির আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই বিজয় অর্জন করে হাফেজ সালেহ আহমাদ। সে রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকার শিক্ষার্থী। ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা গত ১ থেকে ৫ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। ৫ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে ইরানের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামুশিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/আবু জাফর | 10 |
দুর্নীতি মামলায় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের তিন বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতে বাবা ও ছেলের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রায় ঘোষণার পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, মীর নাছির ও তার ছেলে মীর হেলালকে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তাদের অর্থদণ্ডও বহাল রাখা হয়েছে। ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের সাবেক মেয়র মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত ওই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। | 6 |
আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ''দ্য ব্যাটম্যান''। সেন্সর ছাড় সাপেক্ষে এর একদিন আগেই ৩ মার্চ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে অগণিত দর্শকের কাঙ্ক্ষিত এই সিনেমা। চাহিদা ও দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রীম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবগুলো শাখায় টিকিট পাওয়া যাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় সুপারহিরো ''ব্যাটম্যান'' এবার পর্দায় আসছে নতুন রূপে। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ''দ্য ডার্ক নাইট ট্রিলজি'' দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে চাপিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ''দ্য ব্যাটম্যান''-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে। কেননা এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন ''হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার'', ''টোয়াইলাইট'', 'রিমেম্বার মি'খ্যাত রবার্ট প্যাটিনসন। ছবির ট্রেলারে অন্যরকম এক ''ব্যাটম্যান''-এর দেখা পেল ভক্তরা। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ''ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।'' ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ''ক্যাটওম্যান'' এবং কলিন ফারেলের ''দ্য পেঙ্গুইন''। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ''দ্য ব্যাটম্যান'' ছবির শেষের অংশ দেখলে সিক্যুয়েল চাইবেন দর্শকরা। ছবির শেষটা নাকি চমকে দেয়ার মতো। ছবির প্রচারণা অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ''ডার্ক নাইট''-এর চেয়ে সম্পূর্ণ আলাদা হবে ''দ্য ব্যাটম্যান''। | 2 |
জাপানের রাজকুমারী মাকো অবশেষে সাধারণ পরিবারের প্রেমিককেই বিয়ে করেছেন। এ বিয়ের কারণে রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়েছে তাকে। কেননা জাপানে প্রচলিত আইন অনুযায়ী রাজপরিবারের কোনো নারী সদস্য সাধারণ নাগরিককে বিয়ে করলে রাজকীয় মর্যাদা ছেড়ে দিতে হবে। তবে এ নিয়ম পুরুষ সদস্যদের ক্ষেত্রে কার্যকর নয়। খবর জাপান টাইমস, এপি, এনডিটিভি, বিবিসি, সিএনএন ও রয়টার্সের। কলেজ জীবন থেকেই সহপাঠী কুমোরোর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মাকোর। তিনি নিজে থেকেই প্রথা অনুযায়ী রাজকীয় বিয়ের অনুষ্ঠান ও পরিবার ছেড়ে যাওয়ার কারণে রাজপরিবার থেকে যে অর্থ পেতেন সেটি প্রত্যাখ্যান করেছেন। রাজপরিবারের প্রথম নারী সদস্য হিসেবে বিয়ের অনুষ্ঠান ও অর্থ প্রত্যাখ্যান করেছেন। কুমোরো ও মাকোর সম্পর্ক নিয়ে জাপানে ব্যাপক আলোচনা হয়েছে। ২০১৭ সালে কুমোরোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মাকো। পরের বছরই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু কুমোরোর মায়ের অর্থনৈতিক সমস্যার খবরে বিয়ে পিছিয়ে যায়। সে সময় গুজব ওঠে, মাকো সাবেক প্রেমিকের কাছ থেকে ঋণ নিয়ে সেটি পরিশোধ করেননি। যদিও যুবরাজ ফুমিহিতো বলেছেন, বিয়ে করার আগে অর্থনৈতিক বিষয়টা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ ছিল। বিয়ের পর এই দম্পতি যুক্তরাষ্ট্রে সংসার করবেন বলে অনুমান করা হচ্ছে। সেখানে গিয়ে কুমোরো নিযুক্ত হবেন আইন পেশায়। | 3 |
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ১৪টি ইউনিয়ন। এর মধ্যে মোহনপুর ইউনিয়নটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় অটোভ্যান বা রিকশার মতো যাত্রী পরিবহনে ভাড়ায় মোটরসাইকেল ব্যবহার হয় এখানে। এ কাজে শতাধিক যুবকের কর্মসংস্থান হয়েছে। এদিকে কম সময়ে, স্বল্প খরচে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি।জানা গেছে, প্রায় ১০-১২ বছর ধরে মোহনপুর ইউনিয়নের মোহনপুর রেলস্টেশন ও ইউনিয়ন পরিষদের সামনে দুটি গ্যারেজে আড়াই শতাধিক মোটরসাইকেল রয়েছে। আর এসব স্ট্যান্ডে মোটরসাইকেল সারিবদ্ধ করে দাঁড়িয়ে রেখে যাত্রীর জন্য অপেক্ষা করেন চালকেরা। বিভিন্ন জায়গায় প্রকারভেদে দরদাম করে যাত্রীরা মোটরসাইকেলে তাঁদের গন্তব্যে পৌঁছান। এই মোটরসাইকেল দিয়ে একজন দৈনিক ১ হাজার থেকে ২ হাজার টাকা আয় করে থাকেন।উপজেলার এলংজানী গ্রামের মোটরসাইকেলচালক রায়হান আলী বলেন, 'আমি প্রায় সাত বছর ধরে মোটরসাইকেল ভাড়ার টাকায় জীবিকা নির্বাহ করে আসছি। আগে মোটরসাইকেল মেকানিকের কাজ করতাম। কিন্তু সেই কাজের টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছিল। এ জন্য সে কাজ ছেড়ে দিয়ে সাত বছর আগে ১ লাখ টাকায় ভিক্টোর, ১ লাখ ২৫ হাজার টাকায় প্লাটিনা, ৯৫ হাজার টাকায় ডিসকভারি এবং সর্বশেষ ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে টিভিএস মেট্টো প্লাস গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করছি। দীর্ঘ সাত বছরে মোট চারটি গাড়ি ব্যবহার করেছি। এখন বর্তমানে আগের চেয়ে অনেক সচ্ছল।একই গ্রামের ফরহাদ হোসেন বলেন, সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গাড়ি চালাই। বছরে সাত মাস আমরা মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন করি। রাত বেশি হয়ে গেলে প্রত্যন্ত অঞ্চলে যাত্রী নিয়ে যাওয়া বিপজ্জনক। অন্ধকারে রাস্তায় মোটরসাইকেল ঠেকিয়ে মোটরসাইকেলসহ যাত্রীদের কাছে থাকা মূল্যবান জিনিস ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।ফরহাদ হোসেন আরও জানান, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বর্ষাকালে এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। তাই তখন তাঁদের কাজ বন্ধ হয়ে যায়। তখন রোজগার করার কোনো পথ থাকে না। সেই সময়টা কষ্টে দিন পার করতে হয়।এই বিষয়ে মোটরসাইকেলযাত্রী সোবাহন মিয়া বলেন, অল্প ভাড়া দিয়ে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে যাওয়া যায় মোটরসাইকেলের সাহায্যে। তাই প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার মানুষজন শহরে গুরুত্বপূর্ণ কাজ শেষ করে কম সময়ের মধ্যে বাড়ি ফিরে আসতে পারে।জানতে চাইলে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে এসব এলাকার প্রায় শতাধিক যুবকের কর্মসংস্থান হয়েছে। তাঁদের পরিবার এখন সচ্ছল। বেশ কিছুদিন আগে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এসব মোটরসাইকেলের চালকেরা ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আলোচনা করা হয়েছিল। তবে চালকদের সহযোগিতায় ছিনতাই হয় কি না তা খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। | 6 |
বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'যারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরা গলি খোঁজে, তারা যে আলো দেখবে না এটাই স্বাভাবিক।'আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।কাদের বলেন, 'আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি আর হতাশায় নিমজ্জিত দলটির নেতারা ঘরে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনি বানাচ্ছে।'দেশের চারদিকে দুর্ভিক্ষ দেখতে পান-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'দুর্ভিক্ষ আসলে দেশে নয়,দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানুষ খেয়ে-পরে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি।'ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রশংসিত, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বিএনপি এসব দেখতে পায় না। তারা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে।'জন্মলগ্ন থেকেই বিএনপি এ দেশে প্রতিহিংসার রাজনীতি করে আসছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, 'দেশের মানুষ ভালো করেই জানে বিএনপির ইতিহাস হত্যা, ষড়যন্ত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের ইতিহাস এবং বন্দুক ও বুটের তলায় জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ইতিহাস।'কাদের বলেন, '২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি প্রতিহিংসার আগুনে ভস্মীভূত করেছিল ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।'বিএনপিসহ বিরোধীদলীয় কিছু নেতা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নেমেছে দাবি করে সরকারের মন্ত্রী বলেন, 'তাদের আচার-আচরণে বিদ্বেষের সুর ফুটে উঠেছে। গঠনমূলক সমালোচনা না করে তারা সংসদে ও সংসদের বাইরে অন্ধ বিদ্বেষে শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছে।'আওয়ামী লীগ প্রতিহিংসা ও নির্যাতন-নিপীড়নের রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ '৭৫-এর ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা। গ্রেনেড হামলাসহ ২০ বারের অধিক শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতে দেখেছে, দেখেছে ১৫ আগস্ট উৎসব করে কেক কাটা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার, হন্তারকদের চিনেও অগণতান্ত্রিক কিংবা বেআইনি কোনো পথে যায়নি আওয়ামী লীগ।' | 9 |
দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপির সদস্য বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এই বাছাইকরণ করা হয়।ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা ও বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য দক্ষতার ভিত্তিতে মোট এক হাজার ৩৭৭ জন সদস্য বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে জানান, উপজেলার মোট ৮১টি ভোট কেন্দ্রের জন্য ৫৬৭ জন মহিলা এবং ৮১০ জন পুরুষ আনসার ও ভিডিপির সদস্য বাছাই করা হয়। | 6 |
বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। 'জয় বাংলার জয় উৎসব' শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের উদ্যোক্তা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সহযোগিতায় মুক্তযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পুরো আয়োজনটি বাস্তবায়ন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ।ব্যতিক্রমী এই অনুষ্ঠানে থাকছে বিশ্বখ্যাত ড্রোন শো। ড্রোন শোয়ের মাধ্যমে দেখানো হবে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম যেমন-পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেলসহ দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র। বাংলাদেশে এবারই প্রথম কোনো ড্রোন শোর আয়োজন করা হচ্ছে। পরে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন সংগীত তারকা সাবিনা ইয়াসমীন, রফিকুল আলম, শাহিন সামাদ, শুভ্র দেব, এই প্রজন্মের শিল্পী সানিয়া সুলতানা লিজা ও কোনাল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা দেশ ও জাতির গৌরবগাথা তুলে ধরব। সরকারের সাফল্য আর দেশের উন্নতির চিত্রসহ উন্নত রাষ্ট্র হওয়ার পথে আমাদের অগ্রগতি তুলে ধরা হবে। -স্বপন চৌধুরী, অন্তর শোবিজের কর্ণধারঅন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, 'এর আগে আমরা আদনান সামি, শাহরুখ খান, জুননসহ বিশ্বখ্যাত সুপারস্টারদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছি। সাফল্য পেয়েছি। এবারের আয়োজনেও সফল হব আশা করি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা দেশ ও জাতির গৌরবগাথা তুলে ধরব। সরকারের সাফল্য আর দেশের উন্নতির চিত্রসহ উন্নত রাষ্ট্র হওয়ার পথে আমাদের অগ্রগতি তুলে ধরা হবে।' | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা আটটি মামলার মধ্যে একটিতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ।গৌরমন্দিরে হামলার এ মামলার চার্জশিটে ২২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার বেলা পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমানের কাছে চার্জশিট হস্তান্তর করেন নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, আগের সব নথি দেখে চার্জশিট ঠিক আছে কি-না, তা যাচাই করা হচ্ছে। আজ সোমবার সংশ্নিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, চার্জশিটের ২২৮ আসামির কেউ সরাসরি হামলায় অংশ নেন, কেউ বা নেপথ্যে থেকে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের যথেষ্ট প্রমাণ রয়েছে। চার্জশিটে ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৮০, ২৯৫, ২৯৫ (ক) ও ৪৪৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক (জেলা আওয়ামী লীগের বহিস্কারের সুপারিশকৃত) মো. আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (জেলা আওয়ামী লীগের বহিস্কারের সুপারিশকৃত) ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (জেলা আওয়ামী লীগের বহিস্কারের সুপারিশকৃত) সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চকদার, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জামাল, হরিপুর গ্রামের কাপ্তান মিয়া, বিল্লাল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সভাপতি মো. জাকির হোসেন। এর মধ্যে আবুল হাসেম ও আবদুল হান্নান ছাড়া বাকিদের গ্রেফতার করা হয়। তবে তারা সবাই বর্তমানে জামিনে আছেন। গৌরমন্দিরে হামলার ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শওকত আলী। প্রায় এক বছরের বেশি সময় তদন্তের পর তিনি চার্জশিট প্রস্তুত করেন।নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের জেলে পরিবারের এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের অভিযোগ তুলে ২০১৬ সালের ২৯ অক্টোবর তাকে পিটিয়ে পুলিশে দেয় একদল যুবক। পরদিন এলাকায় মাইকিং করে উপজেলা সদরে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা নাসিরনগর সদরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলায় চালায়। পরে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও হিন্দুদের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় নাসিরনগর থানায় আটটি মামলা হয়।
| 6 |
মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তির অনিশ্চয়তায় রয়েছেন দিনাজপুর কাহারোল উপজেলার কমলপুর গ্রামের দিনমজুর বাবার মেধাবী মেয়ে শারমিন আক্তার। শারমিন আক্তার ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় ৩২৮১তম হয়ে পাবনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু আর্থিক অভাবের কারণে ভর্তিসহ লেখাপড়া নিয়ে হতাশায় ভুগছেন। শারমিন আক্তার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে ৫ম শ্রেণিতে জিপিএ-৫, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে মেধার পরিচয় দিয়েছেন। শারমিন আক্তার জানান, বাবা শহিদুল ইসলাম একজন দিনমজুর, মা গৃহিণী, ভাই রাজমিস্ত্রির কাজ করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ৩ ভাই-বোন বিয়ে করে আলাদা সংসারে। তার পড়ালেখা বাবা শহিদুল ইসলাম অতি কষ্টে চালান। পাশাপাশি মা, ভাই, বোন, প্রতিবেশী এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় সে পড়ালেখা করতে পেরেছেন। তবে তাকে বেশি উৎসাহ দিয়েছেন শিক্ষক ও সহপাঠীরা। চিকিৎসক হয়ে মানুষের সেবা ও বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চান শারমিন। দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, "ছোটবেলা থেকে শারমিন মেধাবী ও ভদ্র। কষ্টে মানুষ হওয়ায় সে জীবনের মুল্য বুঝবে। ডাক্তার হলে গরিবের জন্য কাজ করতে পারবে বলে সে বিশ্বাস করে।" প্রতিবেশী নাজমুল হক মেধাবী ছাত্রী শারমিন আক্তারের মেডিকেলে ভর্তি ও পড়ালেখার খরচ চালানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহব্বান জানান। | 6 |
ইরানের ইসফাহান প্রদেশের নাতানজে অবস্থিত ভূগর্ভস্ত পরমাণু কেন্দ্রে সাম্প্রতিক বিস্ফোরণ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানি গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এই খবর জানায়। খবরে জানানো হয়, নাতানজের পরমাণু কেন্দ্রে নাশকতার সাথে জড়িত ব্যক্তির নাম রেজা কারিমি। ৪৩ বছর বয়সী এই সন্দেহভাজন ঘটনার আগেই ইরান ত্যাগ করেন। খবরে আরো বলা হয়, তেহরান ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইরানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে ওই ব্যক্তির আর কোনো পরিচয় বা নাতানজের পরমাণু কেন্দ্রে তার সংযোগ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য খবরে জানানো হয়নি। এর আগে ১২ এপ্রিল নাতানজে ইরানের বৃহত্তম এই পরমাণু কেন্দ্র বিস্ফোরণের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পরমাণু কেন্দ্রটির অজানা সংখ্যক সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হয়। পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ও বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনার পরপরই এর জন্য ইসরাইলকে অভিযুক্ত করে ইরান। ইসরাইল এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানানো হয়, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলা চালিয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদে বলা হয়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো প্রতিস্থাপন করা হয়েছে। নতুন করে প্রতিস্থাপনের পর বিস্ফোরণের কারণে বন্ধ থাকা ওই সেন্ট্রিফিউজগুলো আবার স্বাভাবিক কাজ শুরু করেছে। এদিকে শুক্রবার ইরান ঘোষণা করেছে, দেশটির নাতানজ পরমাণু কেন্দ্র থেকে ৬০ ভাগ সমৃদ্ধ ইউরোনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন করেছে। এর আগে নাতানজের ঘটনার পর ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) ৬০ ভাগ হারে ইউরোনিয়াম সমৃদ্ধ করার কথা জানায়। তেহরান জানিয়েছে, চিকিৎসাসহ শান্তিপূর্ণ কাজেই ইরান তার পরমাণু শক্তিকে ব্যবহার করছে। এদিকে শনিবার থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় নতুন করে জয়েন্ট কমপ্রেহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) শীর্ষক চুক্তি চালু করতে ইরানের সাথে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় ইরানের সাথে এই আলোচনায় চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন অংশ নিয়েছে। ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি পরমাণু চুক্তি স্বাক্ষর করে। জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সীমিত পরমাণু কর্মসূচি জোরদার করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, ইরানকে আগে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগে দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছে। সূত্র : আলজাজিরা ও প্রেসটিভি | 3 |
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চটি মোহাম্মদ সালাহর জন্য নতুন কিছু নয়। চলমান মৌসুমসহ এখন পর্যন্ত তিনবার ইউরোপীয় ফুটবলের কুলীন এ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে তার দল লিভারপুল। এর মধ্যে ২০১৯ সালে অলরেডদের শিরোপাজয়ী দলেরও অংশ ছিলেন তিনি। ২০১৯ সালে ষষ্ঠবারের মতো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়ার আগের বছরে অর্থাৎ ২০১৮ সালেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে লিভারপুল। সেবার তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত খেলা সালাহকে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটির হুমকি হিসেবে মনে করছিলেন অনেকে। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই তৎকালীন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে যেতে হয় সালাহকে। পরবর্তীতে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ গোলে হেরে যায় ইংলিশ ক্লাবটি। বিষয়টি নিয়ে মিশরীয় ফরোয়ার্ডের মনে যে একটি ক্ষত রয়ে গিয়েছে সেটি স্পষ্ট। কারণ আগামী ২৯ মে এর ফাইনালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লস ব্লাংকোসদেরই প্রতিপক্ষ হিসেবে চাচ্ছেন তিনি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালের বিরুদ্ধে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় পায় লিভারপুল। প্রথম লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখে অলরেডরা। ফাইনালে ওঠার পর ফাইনালের প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে চাওয়ার কথা জানিয়ে বিটি স্পোর্টকে সালাহ বলেন, "আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব কঠিন প্রতিপক্ষ। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।" ../ ৪ বছর আগের সেই ফাইনালে হারের প্রতিশোধ নিতেই রিয়ালকে ফাইনালে চান কি-না জানতে চাইলে ২৯ বছর বয়সী উইঙ্গার বলেন, "আমরা (লিভারপুল) তাদের বিপক্ষে ফাইনালে হেরেছিলাম। তাই তাদের মুখোমুখি হয়ে শিরোপা জিততে চাই।" সালাহর মনের চাওয়া পূরণ হবে কি-না, তা জানা যাবে আজই। বুধবার (৪ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অপর সেমিফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইতিহাদে প্রথম লেগ ৪-৩ গোলে জিতে এগিয়ে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। তাই ফাইনালে উঠতে হলে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই ১৩ বারের শিরোপাজয়ীদের। | 12 |
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ অক্টোবর) বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন। প্রধানমন্ত্রী সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। | 6 |
দুই যুগেও পূর্ণতা পায়নি সখীপুর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শপথস্তম্ভ প্রকল্প। মূল স্তম্ভ নির্মিত হলেও বাকি কাজের কোনো অগ্রগতি নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।মুক্তিযুদ্ধের একমাত্র শপথস্তম্ভ হিসেবে পরিচিত এই স্থাপনাটি উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে বহেড়াতৈল বাজারের পাশে অবস্থিত। ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে আওয়ামী লীগের তৎকালীন সাংসদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শপথস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেন। ১৯৯৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ শপথস্তম্ভটি উদ্বোধন করার কথা থাকলেও আওয়ামী লীগের সঙ্গে কাদের সিদ্দিকীর মতবিরোধ দেখা দেওয়ায় সেটি আর সম্ভব হয়নি।এরপর থেকেই স্তম্ভটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। এরপর দীর্ঘ দুই যুগ কেটে গেছে। এ অবস্থায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ শপথস্তম্ভটি। এর চত্বরে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের একটি গণকবর। বহেড়াতৈল বাজারের উত্তরপাশে সবুজ ঘাসের গালিচায় আবৃত টিলার ওপর আংশিক নির্মিত শপথস্তম্ভটি মাথা উঁচু করে দাঁড়িয়ে ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে।স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ১০ জুন কাদেরিয়া বাহিনীর অগণিত মুক্তিযোদ্ধা বহেড়াতৈলের ওই স্থানে পবিত্র কোরআন, বাইবেল ও গীতা ছুঁয়ে দেশ স্বাধীনের শপথ নিয়েছিলেন। সেদিন হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান একসঙ্গে অঙ্গীকার করেছিলেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই জায়গায় শপথস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কাদের সিদ্দিকী। স্তম্ভটিকে ঘিরে মুক্তিযুদ্ধ জাদুঘর, বিশ্রামাগার নির্মাণসহ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। শপথস্তম্ভটির নকশায় উদীয়মান সূর্যের প্রতীকসহ নানা বৈচিত্র্য তুলে ধরতে বহুমুখী উদ্যোগও নেওয়া হয়। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারক চিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন, মুক্তিযুদ্ধের তথ্য, প্রমাণাদি, নিদর্শন, রেকর্ডপত্র ইত্যাদি সংগ্রহ করে এখানে নির্মিত জাদুঘরে রাখার পরিকল্পনা নেওয়া হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম আবদুল মোত্তালিব বলেন, 'কাদেরিয়া বাহিনীর হয়ে ১৯৭১ সালের ১০ জুন দেশ স্বাধীনের লক্ষ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা সেদিন বহেড়াতৈলে কোরআন, বাইবেল ও গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলাম। শপথস্তম্ভটি সেই স্মৃতি এখনো মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটি একটি। প্রকল্পটির বাস্তবায়ন হলে নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় স্থান হিসেবে পরিচিত হবে।'উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমও গুণি বলেন, 'এই বহেড়াতৈলকে ঘিরে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানেই রয়েছে একটি গণকবর। তাই আমরা দ্রুত এই স্থানটির রক্ষণাবেক্ষণের দাবি জানাই।'এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী আজকের পত্রিকাকে বলেন, 'শপথস্তম্ভটির সৌন্দর্যবর্ধনের জন্য স্থানীয় সাংসদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এরই মধ্যে শপথস্তম্ভে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ ও স্তম্ভের চারপাশে ফুলগাছ রোপণ করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ থেকেও প্রায় ১৮ লাখ টাকার একটি বরাদ্দ পাওয়ার কথা রয়েছে। বরাদ্দটি হাতে পেলেই স্তম্ভের দেয়াল নির্মাণসহ সৌন্দর্য বর্ধনে নানা পদক্ষেপ নেওয়া হবে।'এদিকে গত ১১ ডিসেম্বর ওই শপথস্তম্ভের পাশে ৫০ তম টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে 'বিজয়-৭১' অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, 'এই স্তম্ভটির সৌন্দর্য বর্ধনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে বিপুল পরিমাণ কেমিক্যালের সন্ধান পাওয়া গেছে। এলাকার অনেকেই এই গোডাউনটির বিষয়ে জানতেন না। বেজমেন্টে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আরও কয়েকটি বাড়িতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আজ শুক্রবার সরেজমিন ভবনটিতে গিয়ে দেখা গেল এর চারতলার পুরোটাই পুড়ে ছাই। দ্বিতীয় তলায় ছিল বিভিন্ন কেমিক্যাল আর প্লাস্টিকের দানার গোডাউন। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আগুন বেজমেন্ট পর্যন্ত ছড়ায়নি। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, এটি পার্কিংয়ের জায়গা তবে এখানে বিভিন্ন লিকুইড কেমিক্যালে ভর্তি ড্রাম ও বস্তা উদ্ধার করা হয়েছে। যদি এখানে কোনোভাবে আগুন ছড়িয়ে যেত তাহলে পরিণতি আরও ভয়াবহ হতো। আব্দুর রাজ্জাক সাই নামে স্থানীয় একজন ব্যক্তি বলেন, 'আমরা বাইরে থেকে দেখতাম ভবনে টেইলার্স, ফার্মেসি, হোটেল আর ডেকোরেটরের দোকান। মাঝে মাঝে কিছু কেমিক্যাল ভেতরে নিতে দেখতাম। কিন্তু বেজমেন্টের অবস্থা যে এই তা কখনো ভাবতে পারিনি।' প্রায়ই কনটেইনার ভর্তি কেমিক্যাল এনে গোডাউনে তোলা হতো বলে জানান তিনি। তবে সেই গোডাউনের মালিকের বিস্তারিত পরিচয় তুলে ধরতে পারেননি তারা। ঘটনাস্থলে এসে বাংলাদেশ বিস্ফোরক পরিদফতরের প্রধান বিস্ফোরক পরিদর্শক শামসুল আলম জানান, নিমতলী অগ্নিকাণ্ডের পর থেকে ওই এলাকায় কেমিক্যাল ব্যবসার জন্য একটি লাইসেন্সও দেয়া হয়নি। ওই এলাকায় বিস্ফোরক পরিদফতরের লাইসেন্সধারী কোনো গুদামও নেই। যে ভবনটিতে আগুন লেগেছিল সেটিতেও রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ রাখার অনুমতি ছিল না। এদিকে, বেজমেন্টে কী কী ধরনের কেমিক্যাল ছিল তা তদন্ত করে দেখছে বিস্ফোরক অধিদফতর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন তদন্ত সংস্থা। প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। এদের মধ্যে দুইজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র-আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনসহ দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। দোষীদের চিহ্নিত করতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নিদুর্ঘটনা পুনরাবৃত্তিরোধে সুপারিশ প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। | 6 |
করোনাভাইরাসের আতঙ্কে থমকে গেছে গোটা বিশ্ব। এ ভাইরাসের কারণে বেশি ক্ষতি হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তাই বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী গলফার অর্জুন ভাটি। এর আগে করোনার ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যের জন্য নিজের ১০২টি ট্রফি বিক্রি করে দিয়েছিলেন অর্জুন। সেখান থেকে প্রাপ্ত সাড়ে ৪ লাখ টাকার পুরোটাই প্রধানমন্ত্রীর তহবিলে দান করে দিয়েছিলেন। সে সময় বিষয়টি পুরো ভারতে আলোচিত হয়েছিল বেশ। কিন্তু এরপরেও হাত গুটিয়ে বসে নেই ভারতের ক্ষুদে গলফার অর্জুন। এবার বিক্রি করেছেন নিজের এক জোড়া ব্যবহৃত জুতা। সেটিও চড়া মূল্যে। এই অর্থের পুরোটাই দান করে দিয়েছেন প্রধানমন্ত্রীর করোনা ফান্ডে। ২০১৮ সালের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন অর্জুন। সে টুর্নামেন্টে ব্যবহৃত জুতাগুলো কিছু জায়গাও ছিঁড়েও গেছে। সে ছেঁড়া জুতাই তিনি বিক্রি করেছেন ৩ লাখ ৩০ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা)। এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অর্জুন লিখেছেন, আমার চাচা ভানিশ প্রধানের কাছে ছেঁড়া জুতাগুলো ৩ লাখ ৩০ হাজার রুপিতে বিক্রি করে দিয়েছি। এগুলো পরে আমি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে জুনিয়র গলফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলেছি এবং চ্যাম্পিয়ন হয়েছিলাম। এ জুতা বিক্রির পুরো টাকাই প্রধানমন্ত্রীর তহবিলে দান করা হয়েছে। | 12 |
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৌশিক চক্রবর্তী (২২) নামে এক যুবক মারা গেছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাধানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক শহরের কৃষি ব্যাংক মহল্লার ওষুধ ব্যবসায়ী জাপান চক্রবর্তীর ছেলে। এ দুর্ঘটনায় পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা উচাই কৃষি কলেজের অধ্যক্ষ রোস্তম আলীর ছেলে পান্না (২৪) মারাত্মক আহত হয়েছেন।এলাকাবাসী জানায়, গতকাল রাত ১০টার দিকে রাধানগর এলাকা দিয়ে আসার পথে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন দুই যুবক। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে কৌশিক মারা যান। আহত পান্নাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করেছেন। | 6 |
অনামিকা মুন্ডা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু বাগানের চা শ্রমিকের মেয়ে। বাগানের অনেকেই বলছিলেন, 'লিখাপড়া না করেক বাগানটর কাজত লেগে যা বেটি।' কিন্তু অনামিকার স্বপ্ন ছিল পড়ালেখা করে সরকারি চাকরি করবেন। অভাব-অনটনের সংসারে অনামিকার ছোট দুটি বোনও রয়েছে। বাবা দিনমজুর আর মা বাগানে পাতা তুলে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। চারপাশের মানুষজন যখন অনামিকাকে নিরুৎসাহিত করত, তখনো ভেঙে পড়েননি তিনি।অবশেষে অনামিকার জীবনে এলো সেই স্বপ্নের দিন। গত শুক্রবার রাতে হবিগঞ্জে 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল' পদে ৪৪ জনের নিয়োগ হয়। সেখানে অনামিকা মুন্ডাও জায়গা করে নিয়েছেন।আবেগ আপ্লুত অনামিকা মুন্ডা বলেন, 'ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সরকারি চাকরি করব। কিন্তু অভাবের কারণে ঠিকমতো পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এইচএসসি পাস করার পর পড়ালেখা বন্ধ হওয়ার অবস্থা ছিল। কিন্তু অনেক কষ্ট করে চুনারুঘাট কলেজে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হয়েছি। অনেকেই বলত সরকারি চাকরি পেতে ঘুষ লাগে। ঘুষ দেওয়ার মতো টাকা কই পাবি। তাই লেখাপড়া না করে বাগানের কাজে লেগে যা। আমি মাত্র ১৩০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেয়েছি। এখন আমি আমার ছোট দুই বোনকে ভালোভাবে লেখাপড়া করাতে পারব।'শুধু অনামিকা মুন্ডা নয় হবিগঞ্জে মাত্র ১৩০ টাকা খরচে 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল' পদে চাকরি পেয়েছেন এমন ৪৪ জন। এর মধ্যে তরুণ ৩৭ ও তরুণী ৭ জন। তাঁদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান, যারা অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন।এদিকে, গত শুক্রবার রাত ১২টার দিকে হবিগঞ্জ পুলিশ লাইনসে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবিএম মোজাহিদুল ইসলাম পিপিএম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাত্র ৪৪টি পদের বিপরীতে হবিগঞ্জ জেলায় শারীরিক মাপে অংশ নেন ১ হাজার ৭৬০ জন তরুণ-তরুণী। এর মধ্যে ৩৬৫ জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০৭ জন। তাঁদের থেকে ৪৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। তবে ৮ জনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের মধ্যে মেডিকেলে কেউ আনফিট হলে তাঁদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, 'একটি প্রচলিত কথা রয়েছে- পুলিশে চাকরি পেতে মোটা অঙ্কের ঘুষ লাগে। কিন্তু আমরা মাত্র ১৩০ টাকা খরচে ৪৪ জনকে নিয়োগ দিয়েছি। | 6 |
যশোরে আড়াই লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে আগামীকাল শনিবার। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মাধ্যমে টিকা দেওয়া হবে আগ্রহীদের।গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন শতাধিক মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। লাইন দীর্ঘ হতে হতে একসময় তা হাসপাতালের সামনের সড়কে এসে ঠেকে। বেলা আড়াইটায় টিকাদান শেষ হলেও মানুষের ভিড় ছিল।টিকা গ্রহীতা সজীব হোসেন বলেন, 'এর আগে বিভিন্ন সমস্যার কারণে টিকা নেওয়া হয়নি। কিছুদিন আগে শুনেছিলাম চলতি মাসের ২৬ তারিখের পরে প্রথম ডোজের টিকা আর দেওয়া হবে না। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা নিতে এসেছি।'একই লাইনে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলাম বলেন, 'আমার টিকা নেওয়ার ইচ্ছা ছিল না। তবে এখন শুনছি, টিকা না নিলে কোনো জায়গায় যেতে পারব না। কোনো কাজে বাইরে গেলে টিকা কার্ড লাগবে। আর মূলত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে টিকা কার্ড দেখানোর জন্য বলা হয়েছে। তাই সময় থাকতেই টিকা নিতে এসেছি।'যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী হোসাইন বলেন, 'এর আগে টিকা কেন্দ্রে এত ভিড় হতো না। মাঝেমধ্যে এক-দুদিন একটু চাপ বেশি থাকত। তবে বিগত কয়েক দিন ধরে টিকাকেন্দ্রে মানুষের ভিড় বেড়েছে। তাঁদেরকে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।'ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, বুধবার পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনকে। জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি।সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, 'জেলায় ৮টি উপজেলার ৯৩ ইউনিয়নের ৮৩৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে আগামীকাল কমপক্ষে ৩০০ জন করে মোট ২ লাখ ৫১ হাজার ১০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৩০০ জনের বেশি লোক আসলে তাদেরও টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য, জেলার সব মানুষকে প্রথম ডোজের টিকার আওতায় আনা। | 6 |
তারাগঞ্জ হাটে জায়গার সংকটের কারণে তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ওপর চলছে পণ্য কেনাবেচা। এতে করে ফসল নিয়ে আসা কৃষকদের পাশাপাশি সড়ক দিয়ে চলাচল করা যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ধরে এই অবস্থা বিরাজ করলেও সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ।উপজেলায় ১৫টি হাটবাজার রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হাট তারাগঞ্জ। প্রতি সোম ও শুক্রবার এখানে হাট বসে। আর প্রতিদিন বসে বাজার। এখান থেকে প্রতি বছর দুই কোটি টাকাও বেশি ইজারা আয় হয়।গতকাল শুক্রবার দেখা গেছে, অনেক কৃষক অগ্রণী ব্যাংকের সামনে থেকে সোনালী ব্যাংক পর্যন্ত এবং পুরাতন চৌপথী থেকে অগ্রণী ব্যাংকের মোড় পর্যন্ত তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দখল করে রেখেছেন। তাঁরা হাটের ভেতর জায়গা না হওয়ায় সড়কে দাঁড়িয়ে ধান, পাট, আদা, হলুদের পাশাপাশি গরু বিক্রি করছেন। ক্রেতাদের ভিড়ে এক কিলোমিটার সড়ক যেন হাটে পরিণত হয়েছে। এরই মধ্য দিয়ে চলাচল করছে যানবাহন এবং নিরুপায় পথচারীরা।স্থানীয় লোকজন জানান, হাটের ভেতর দিয়ে পাকা সড়কটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে। এই সড়ক ধরে দুই উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন। দিনরাত চলাচল করে কয়েক শ রিকশা-ভ্যান, মিনিবাস, ট্রাক, টেম্পো, প্রাইভেটকার ও মোটরসাইকেল। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীকে হাটের কাছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয় এই সড়ক দিয়ে।কথা হয় রাস্তায় দাঁড়িয়ে ধান বিক্রি করা বাহাগিলি গ্রামের কৃষক মিল্লাত হোসেনের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, 'হামার কষ্ট কায়ও বোঝেছে না। হাটের ভেতরোত হামার ফসল বেচার জয়গা নাই। ওই জন্যে রাস্তাত দাঁড়ে কম দামে ফসল বেচপার নাগোছে। তাও কায়ও হামার সমস্যা সমাধান করোছে না।'তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আজমিতা খাতুন জানান, হাটের দিন মাদ্রাসায় আসতে খুব সমস্যা হয়। মাদ্রাসার গেট পর্যন্ত রিকশা-ভ্যান নিয়ে যাওয়া যায় না। এক কিলোমিটার রাস্তা হেঁটে ঠেলাঠেলি করে অতি কষ্টে যাতায়াত করতে হয়।একই সমস্যার কথা জানান রাধারানী মহিলা কলেজের ছাত্রী শারমিন আক্তার। তিনি বলেন, হাটের দিন ভিড়ের জন্য হেঁটে কলেজ যাওয়া যায় না। দেড় কিলোমিটারের বেশি রাস্তা ঘুরে কলেজে যাতায়াত করতে সমস্যা হয়।কিছু লোক হাটে কৃষকদের পণ্য বিক্রির জায়গা দখল করে আধা পাকা ঘর তৈরি করেছে বলে জানান তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, জায়গার অভাবে কৃষকেরা এখন ফসল, গরু নিয়ে সড়কের ওপর বসতে বাধ্য হচ্ছেন। ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, 'তারাগঞ্জবাসীর এ দুরবস্থা দীর্ঘদিনের। ২০০৭ সালে দোকানপাট উচ্ছেদের পর আমরা ব্যবসায়ীরা বাজারটির ভেতরে ধান, পাট, গমসহ কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির নির্দিষ্ট জায়গা রাখতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিলাম কিন্তু তা রাখা হয়নি। জায়গার অভাবে কৃষক এখন রাস্তার ওপর হাট বসায়। ফলে যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হয় সমস্যায়।'এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, 'এই সমস্যাগুলো তো দীর্ঘদিনের। পরিকল্পনা করে এগুলো সমাধান চেষ্টা করা হবে।' | 6 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৯ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।সংলাপের শুরুতে উপস্থিত হন ১৫ জন বিশিষ্ট নাগরিক, পরে আরও চারজন যোগ দেন।সংলাপে যাঁরা উপস্থিত রয়েছেন তাঁরা হলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সিপিডির সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সেন্টার ফর আরবান স্টাডিজের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও খুশী কবির।এর আগে সংলাপে বসার কথা ইসি থেকে জানানো হয়েছিল। গতকাল সোমবার ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।'অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমে রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। | 6 |
জম্মু-কাশ্মীরের বৈষ্ণদেবীর মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ পুণ্যার্থী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আশপাশে মন্দির প্রাঙ্গণে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ভিড় জমায়। ভিড় কমাতে পুলিশ লাঠিপেটা করলে হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে অনুমতিহীন ভক্তদের প্রবেশের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এবার রথযাত্রায় অংশ নেওয়ার জন্য মন্দিরে ২৫ হাজার মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। | 6 |
গাইবান্ধার পলাশবাড়ীতে ছড়িয়েছে অচেনা এক প্রাণী। প্রায়ই মানুষ ও পশুকে আক্রমণ করছে এ প্রাণী। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটির অবস্থান শনাক্ত করতে না পারায় কোনো উপায় খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা।প্রায় দেড় মাস আগে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে প্রথম এই প্রাণীর আক্রমণের ঘটনা ঘটে। এরপর দ্রুতই পাশের গ্রামগুলো থেকে আক্রান্ত হওয়ার খবর আসতে শুরু করে।আক্রান্ত গ্রামগুলো হলো-ইউনিয়নের তালুক কেঁওয়াবাড়ি, হরিনাথপুর, কিশামত কেঁওয়াবাড়ি, খামার বালুয়া ও দুলালেরভিটা।আজ শনিবার দুপুর পর্যন্ত গত চার দিনে নতুন করে আক্রমণের শিকার হয়েছেন তিনজন। তাঁরা হলেন-কিশামত কেঁওয়াবাড়ি গ্রামের আফসার আলী (৫০), খামার বালুয়া গ্রামের আব্দিল হালিম (৪৫) এবং দুলালেরভিটা গ্রামের ছাব্বির শেখ (৫২)। খেতে কাজ করতে গিয়ে আক্রান্ত হন তাঁরা। এরপর থেকে কৃষকেরা মাঠে কাজে যেতে ভয় পাচ্ছেন।এর আগে আক্রান্তদের মধ্যে আমিরুল, হামিদ মিয়া, আফছার আলী, সুমি বেগম, মনজিলা বেগম, পারভীন বেগম, শেফালি বেগম, মুক্তা বেগমের নাম জানা গেলেও এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ জন ছাড়িয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। জন্তুটি পাগলা শিয়াল বলে ধারণা করা হচ্ছে। তবে আক্রান্তদের ভাষ্যমতে, প্রাণীটি দেখতে কুকুর কিংবা শিয়ালের মতো। মাথা ও লেজ আকারে বড়। শরীরে ডোরাকাটা দাগ। শক্তিশালী জন্তুটির রয়েছে অনেক উঁচুতে লাফানোর ক্ষমতা। একলাফে প্রাপ্তবয়স্ক একজন মানুষের ঘাড়ে উঠে নাকেমুখে কামড় বসায় প্রাণীটি।ঝোপ-ঝাড়, জঙ্গল, ধানের জমি থেকে হঠাৎ বেরিয়ে এসে আক্রমণ করে। হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে ক্ষত সৃষ্টি করছে। প্রায় প্রতিদিনই ঘটছে এমন ঘটনা।আজ ওই সব গ্রাম ঘুরে দেখা যায়, চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বের হলেও কয়েকজন লাঠি হাতে বের হচ্ছেন। দুপুর গড়াতেই এলাকায় সুনসান নীরবতা নেমে আসছে। রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। আতঙ্কে রাতে ঘুমাতে পারছেন না তাঁরা। কার্যত থমকে গেছে এলাকার জনজীবন।হরিনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রুবেল মিয়া জানান, ঘটনার শুরু দেড় মাস আগে। মাঠে ঘাস কাটতে গিয়ে আক্রমণের শিকার হন তালুক জামিরা গ্রামের বাসিন্দা স্থানীয় মসজিদের ইমাম ফেরদৌস সরকার রুকু (৫৬)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।একই দিনে আরও তিনজন আক্রান্ত হন। এরপর থেকে ঘটছে একের পর এক আক্রমণের ঘটনা। বর্তমানে ইউনিয়নের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে জন্তুটির বিচরণ।তালুকজামিরা গ্রামের বাসিন্দা রাণী বেগম জানান, করোনার কারণে দীর্ঘদিন পর স্কুল খুললেও এই জন্তুর আক্রমণের ভয়ে শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে না। আমন মৌসুম চলছে। মাঠে ব্যস্ততা থাকলেও কৃষকেরা আতঙ্কে যেতে পারছে না। গেলেও দুপুর গড়ালেই বাড়ি ফিরছেন।পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, ওই সব গ্রামের মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আতঙ্ক কাটাতে গ্রামে-গ্রামে পুলিশ টহল দিচ্ছে। সংশ্লিষ্ট হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন বলছেন, এটা মেছোবাঘ কিংবা শিয়াল হতে পারে। আমরা তালুকজামিরাসহ অন্যান্য গ্রামে গিয়ে টহলসহ মানুষকে আতঙ্কিত না হয়ে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছি।এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন বলেন, মূলত পাগল শিয়ালের আক্রমণে মানুষ হতাহত হচ্ছেন। শিয়াল যখন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়, তখন তারা মানুষ ও যেকোনো প্রাণীকে কামড়ায়। ফলশ্রুতিতে তারাও জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। সে কারণে মানুষ বা গবাদিপশু যেই আক্রমণের শিকার হচ্ছে তাঁকে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা দিতে হবে।এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন বলেন, প্রাথমিক ভাবে জন্তুটি পাগল শিয়াল বলে ধারণা করা হলেও নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে। এরই মধ্যে ওই এলাকায় একটি শিয়ালকে স্থানীয়রা পিটিয়ে হত্যাও করেছে। হয়তো আরও পাগলা শিয়াল থাকতে পারে সে কারণে আক্রমণের ঘটনা ঘটছে। আমরা আক্রান্তদের সরকারি ভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। | 6 |
কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় প্রবেশ করে ছুরিকাঘাতে ফারুক নামের এক আসামিকে খুনের দায়ে মো: হাসান (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আতাব উল্লাহ এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া মো: হাসান জেলার লাকসাম উপজেলার ভোজপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম। মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ জুলাই কুমিল্লা আদালত ভবনের তৃতীয় তলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে জেলার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের হাজী আবদুল করিম হত্যা মামলার হাজিরা দিতে আসেন ওই মামলার দুই আসামি জেলার লাকসাম উপজেলার ভোজপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে মো: হাসান এবং মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদুল্লাহর ছেলে মো: ফারুক। এক পর্যায়ে একই মামলার আসামি মো: ফারুককে ছোরা নিয়ে আঘাত করার চেষ্টা করেন হাসান। প্রাণ বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় প্রবেশ করলে সেখানেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন হাসান। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এএসআই ফিরোজ আহম্মেদ ঘাতক হাসানকে রক্তমাখা ছুরিসহ আটক করেন। তিনি ওইদিন রাতে ঘাতক হাসানের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক প্রদীপ মন্ডল একই বছরের ২৬ আগস্ট ওই আসামির বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ এ চার্জশীট দাখিল করেন। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.