text
stringlengths
1
58.1k
label
int64
0
12
কোভিড-১৯ এর জন্য আইপিএল ভেস্তে গেছে। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সব মানুষের যেটা প্রাথমিক করণীয়, ঠিক সেটাই করলেন শিখর ধাওয়ান। করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করলেন তিনি। বৃহস্পতিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই টিকা নেওয়ার কথা জানান। তিনি জানান, তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। কোনও রকম সংশয় প্রকাশ না করে সকলকে করোনা টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রতি নিজের কৃজ্ঞতাও জানান এই তারকা ক্রিকেটার। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরালের হুমকি দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে মঞ্জুর রহমান নামের এক লম্পট যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় সুবিচার না পেয়ে ওই গৃহবধূ সন্তান নিয়ে স্বামী সংসার থেকে বাবার বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। গ্রাম্য মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান না পাওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছে ওই গৃহবধূ। অভিযুক্ত যুবক মঞ্জুর রহমান (২৬) উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের ইন্নছ আলীর ছেলে। ঘটনার পর ওই যুবক এলাকাতেই দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার প্রবাসীর স্ত্রী জানায়, তার স্বামী বিদেশ থাকার সুবাদে হাড়িয়া গ্রামের ইন্নছ আলীর বখাটে পুত্র মঞ্জুর রহমানের কুনজর পড়ে তার ওপর। মঞ্জুর তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। তিনি বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি এবং ভয়ভীতি দেখাতো। এক পর্যায় ওই বখাটের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ওই গৃহবধূ। পরে প্রেমের ফাঁদে ফেলে তার বাড়িতে গিয়ে গোপনে আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে। পরে গত ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে প্রতারক মঞ্জুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর প্রতারক মঞ্জুর রহমান ও তার সহযোগীরা প্রবাসীর স্ত্রী ও তার পরিবারকে হত্যাসহ নানাভাবে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে বখাটে মঞ্জুর রহমানের সঙ্গে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোনের লাইনটি কেটে দেন। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই গৃহবধূ পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। আদালত থেকে মামলার তদন্ত চেয়েছেন। বর্তমানে তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। তারপর আদালত থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। বিডি-প্রতিদিন/শফিক
6
আকাশ বাতাস প্রকম্পিত করে মুহুর্মুহু কামান-গোলার শব্দ। ট্যাংক বিধংসী রকেট লাঞ্চারের কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টার থেকে নেমে আসে শত শত প্যারাট্রুপার। বিমান বাহিনীর যুদ্ধ বিমানের সাপোর্ট এবং সমুদ্র পথেও আক্রমণ চালায় নৌবাহিনীর সদস্যরা। সমন্বিত হামলায় পর্যুদস্ত হয়ে পড়ে বাংলাদেশের স্বর্ণদ্বীপ দখলকারী বিদেশি সৈন্যরা। দখলমুক্ত হয় স্বর্ণদ্বীপ। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই অনবদ্য যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন সেনাবাহিনীতে নতুন সংযোজিত বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করে রণকৌশল অনুশীলন পরিচালনা করে। মহড়া শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। মহড়ায় মনুষ্যবিহীন আকাশযান, ওয়াপন লোকেটিং রাডার, অত্যাধুনিক উভচর এপিসিসহ সশস্ত্র বাহিনীর ১৪০০ সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত আজকের মহড়া দেখে আপনাদের প্রতি আমার আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গড়ে উঠা স্বর্ণদ্বীপের সুপরিকল্পিত ব্যবহার দেখে অত্যন্ত সন্তুষ্ট হন এবং স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ সুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে উঠা তিনটি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, পরিকল্পিত বনায়ন প্রকল্প, সৌর বিদ্যুৎ প্রকল্পসহ গৃহীত অন্যান্য জনবান্ধব প্রকল্পের সফল বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের প্রদর্শিত এই প্রশিক্ষণ মহড়া সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন, যা একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনীর উৎকৃষ্ট দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী বলেন, জাহাজ্জারচরকে সেনাবাহিনীর সদস্যরা সত্যিকার অর্থেই স্বর্ণদ্বীপে পরিণত করেছে। মূলত 'স্বর্ণদ্বীপ' নামের এই দ্বীপ অঞ্চলটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এখানে বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশ নয়। এ পর্যন্ত স্বর্ণদ্বীপে ৩৫ হাজার সেনা সদস্য প্রশিক্ষণ সুবিধা পেয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার পূর্বে প্রাক মোতায়েন প্রশিক্ষণেও স্বর্ণদ্বীপ ব্যবহৃত হচ্ছে। ১৯৭৮ সালে মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠা বিশাল এই দ্বীপ অঞ্চলটি এক সময় জাহাজ্জার চর নামে পরিচিত ছিল। ২৮ কিলোমিটার দীর্ঘ ও ১৪ কিলোমিটার প্রশস্থ স্বর্ণদ্বীপটি ২০১২ সালে সেনাবাহিনীকে বরাদ্দ দেয় সরকার। এরপর থেকে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য স্বর্ণদ্বীপের অবকাঠামো উন্নয়ন করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নদীর ঘাট থেকে স্বর্ণদ্বীপে স্থাপিত সেনাবাহিনীর 'ময়নামতি ক্যাম্প' পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক ও ৪টি স্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। রেডিও লিংকের মাধ্যমে এই দ্বীপে চালু করা হয়েছে টেলিফোন, ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্ক সুবিধা। যতই দিন যাচ্ছে পরিকল্পিত উন্নয়নে বদলে যাচ্ছে স্বর্ণদ্বীপ। বৃহস্পতিবার স্বর্ণদ্বীপে সাইক্লোন শেল্টার -৩ এবং ১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই স্বর্ণদ্বীপে আমরা প্রশিক্ষণের পাশাপাশি গত বছর সাড়ে ৪ হাজার মণ ধান উৎপাদন করেছি। এখানকার গবাদিপশুর খামার দেশের মানুষের প্রোটিনের চাহিদা পৃরণ করছে। এছাড়া মহড়ায় স্থানীয় সংসদ সদস্য, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/মাহবুব
6
যৌতুক না পেয়ে সাহিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে সাহিনার স্বামী নিরব মিয়া পলাতক রয়েছেন। রাজধানীর মিরপুরে শাহআলী থানা এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বুধবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তার করতে পারলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সাহিনার স্বজনেরা অভিযোগ করেন, মিরপুর-১ শাহ আলী রোড-৪ বাড়ি-১৪ এর একটি টিনসেড ঘরে ভাড়া থাকতো পরিবারটি। তবে বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায় সময়ই সাহিনাকে মারধর করতেন স্বামী। বুধবারও নিরব তাকে মারধর করেন। এতেই সাহিনার মৃত্যু হয়। তাদের তিন সন্তান রয়েছে।
6
বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা। চীনের উহান থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ছে প্রায় সারাবিশ্বে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। তবে একটু সচেতন হলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এজন্য আতঙ্কিত না হয়ে প্রয়োজন সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনা ভাইরাস প্রতিরোধে যেসব বিষয় মেনে চলা প্রয়োজন, সে সম্পর্কে গান লিখেছেন সমাজ সচেতন ও মানবতাবাদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। 'করোনাকে ভয় করো না' শিরোনামের ওই গানটির সুরও দিয়েছেন তিনি। শোন ভাই বন্ধু প্রিয়জন করোনাকে ভয় করো না মোকাবেলা করো তারে স্বাস্থ্যবিধি মেনে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর নিশ্চয় আছে মনে শুধু থেকো সাবধান হবে না কিছুই হবে না এমন কথায় গানটি শুরু হয়েছে। সচেতনতামূলক গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের চার তরুণ শিল্পী- কিশোর দাশ, মুহিন খান, হাসনাত তাসনিম সংগীতা এবং নওশীন তাবাসসুম স্মরণ। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল 'খালিদ সংগীত'-এ গানটির একটি মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। একই সাথে গীতিকারের নিজস্ব ওয়েবসাইটে গানটির অডিও এবং ভিডিও প্রকাশিত হয়েছে। গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, বিশ্বজুড়ে বর্তমানে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। করোনা নিয়ে মানুষের মাঝে ঢুকে গেছে ভয়। কিন্তু সচেতন হলে এ ভাইরাস প্রতিরোধ কঠিন কিছু নয়। এজন্য প্রয়োজন সাধাণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া। কোয়ারেন্টাইনে থাকা। এই গানটির মাধ্যমে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। আশা করি গানটি করোনা বিষয়ে সবাইকে সচেতন করবে।
2
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে এবার যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। একইসঙ্গে লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টারও তিনি। মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ। তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ব্যাংক, ইন্সুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কার্যক্রমের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন এমপি টিউলিপ সিদ্দিক। টুইটবার্তায় নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন টিউলিপ সিদ্দিক। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে একাধিক খবর প্রকাশ হয়েছে। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসেবে দায়িত্ব পান টিউলিপ। কাজ করেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে। টিউলিপ এর আগে করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবও ছিলেন। যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটির সদস্যও ছিলেন তিনি। যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে দ্বিতীয়বারের মতো এমপি পদে বিজয়ী হন শেখ রেহানা ও শফিক আহমেদ সিদ্দিকের জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। মাত্র ১৬ বছরে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ সিদ্দিক ২০১০ সালে ক্যামব্রিয়ান কাউন্সিলের প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
3
লক্ষ্মীপুর সদর ও কমলনগরে স্কুলছাত্রীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে। এ দুই মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (২১ মার্চ) দুপুরে আদালাতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করে। এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামী করে, সদর থানায় মামলা করেন। পুলিশ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অপরদিকে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে ১৭ বছরের এক কিশোরীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠে রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ তিনি কারাগারে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পৃথক দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আতাউর রহমান। তিনি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে কুষ্টিয়ার ছয়টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। বিকেল পাঁচটায় সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান প্রথম আলোকে বলেন, 'নৌকা প্রতীকের আতাউর রহমান ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। সেই হিসেবে তিনি (আতাউর রহমান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।'সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, এর আগে আতাউর রহমান ছাড়াও আরও দুজন চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখারা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। আজ বিকেলে জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু শেষ সময় পর্যন্ত সব কাগজপত্র ঠিক করতে না পারায় মনোনয়নপত্র জমা দেননি।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে আতাউর রহমান বলেন, 'সবাইকে নিয়ে একটি সুন্দর উপজেলা গড়তে চাই। কুষ্টিয়াকে আরও ওপরে তুলে ধরতে চাই।'
9
বাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার অবস্থান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নে। বিদ্যালয়টিতে ২১০ জন শিক্ষার্থীর বিপরীতে খাতা কলমে আছে তিনজন শিক্ষক। যার মধ্যে বর্তমানে একজন পিটিআই প্রশিক্ষণে আছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।গতকাল শনিবার সকালে সরেজমিনে বাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিস কক্ষে দাপ্তরিক কাজ করছেন। সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ছয় দিনের একটি প্রশিক্ষণে গেছেন। এখন বিদ্যালয়টিতে আছে একজন শিক্ষক। যে কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ থাকলেও কাগজে-কলমে তিনজন শিক্ষক রয়েছে। এর মধ্যে নিয়মিত বিদ্যালয়ে আসেন মাত্র দুজন শিক্ষক। দুজন শিক্ষকের মধ্যে একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা পারভীন বলেন, 'বিদ্যালয়ে পাঁচটি শিক্ষকের পদ আছে। এর মধ্যে কাগজে-কলমে আছেন তিনজন। একজন পিটিআই প্রশিক্ষণে থাকায় বর্তমানে দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল। আমাকে অধিকাংশ সময় অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। তখন মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চলে। শিক্ষক সংকটে আমাদের নাকাল অবস্থা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সহযোগীতায় স্কুলের ক্লাস চালাতে হচ্ছে।'শাহিনা পারভীন আরও বলেন, 'সহকারী শিক্ষক আমিনুল তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে প্রায়ই ভারতে চিকিৎসার জন্য যেতে হয়। সামনে আবার তাকে যেতে হবে। অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ হলেও ৫ জন শিক্ষক রয়েছে। আমাদের বিদ্যালয়ে ২১০ জন শিক্ষার্থী কিন্তু শিক্ষক মাত্র দুজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে অন্য বিদ্যালয় থেকে শিক্ষক আমাদের দিতে পারেন।' বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী বলেন, 'শিক্ষক সংকটে ওই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে আমি উপজেলা শিক্ষা অফিসে গিয়ে কথা বলেছি। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিদ্যালয়টির শিক্ষক দূর হতে সময় লাগবে।' উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরল আমিন বলেন, 'বিষয়টি আমি অবগত হয়েছি। অন্য বিদ্যালয়ের শিক্ষক ওই বিদ্যালয়ে সংযুক্তির জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে সেই আবেদনের অনুমোদন ও হয়েছে। খুব শিগগিরই শিক্ষক সংযুক্তি প্রদান করা হবে।'
6
করোনাভাইরাস পরিস্থিতির কারণে একটানা তিন দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৯ আগস্ট) আবারও খুলছে ব্যাংক। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। তবে অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ৮ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। তার সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যোগ করে ব্যাংকে লেনদেন বন্ধ ছিল একটানা তিন দিন। এ বিষয়ে গত ৫ আগস্ট একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছিল, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
6
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ চলছে। অবরোধকারীরা ভবন দু'টির প্রবেশের সবগুলো ফটক বন্ধ করে দিয়েছেন। কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে না পেরে বাইরে অপেক্ষা করছেন। ফলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। অবরোধকারীদের অন্য দুটি দাবি হলো- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘিরে নির্মিতব্য তিনটি ১০ তলা হলের বিকল্প স্থান নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের মতামতের ভিত্তিতে পুরো প্রকল্প বাস্তবায়ন। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, প্রকল্প বাস্তবায়নে যে মাস্টারপ্ল্যান অনুসরণ করা হচ্ছে তা অপরিকল্পিত ও অস্বচ্ছ। আর এ অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প পুনর্বিন্যাসসহ দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, তিনটি ছাত্র হলের জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে গাছ কম কাটা পড়বে। আর অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকা ছাত্রলীগের মধ্যে ভাগাভাগির যে অভিযোগ এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা মিথ্যা দাবি করছে। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তাই বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো উচ্চতর কমিটির মাধ্যমে এই অভিযোগের তদন্ত হতে হবে। সেটা বিচার বিভাগীয় তদন্ত কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত হতে পারে। তদন্তে দোষী সাব্যস্ত হলে বিচার নিশ্চিত করতে হবে। আর মাস্টারপ্ল্যানের সমস্ত শর্ত পূরণ তা পুনঃবিন্যস্ত করতে হবে।
6
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ওতার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের চিফ জুডিশিয়ালম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় রবিউলকে। জানা গেছে, দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঘোড়াঘাট আমলীআদালত-৭ এর বিচারক আনজুমান আরার আদালতে তোলা হয়েছে রবিউলকে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, আদালতে রবিউল বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেবেন।দুপুর ২টার দিকে তার জবাববন্দি শুরু হবে।জবাববন্দি রেকর্ড করার পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হতে পারে। ওই কর্মকর্তা আরও জানান, রিমান্ডে রবিউল জানিয়েছে, ইউএনওর ওপর হামলার ঘটনার একমাত্র পরিকল্পনাকারী ও হামলাকারী সে নিজেই। আক্রোশ থেকেই সে এই ঘটনা ঘটিয়েছে। তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রযুক্তির সহায়তায় রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে বলে জানায় পুলিশ। ইউএনওর ওপর হামলার বিষয়টি নিয়ে গত ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। সেদিন তিনি জানিয়েছিলেন, রবিউল দায় স্বীকার করে জানিয়েছে এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারী এবং একমাত্র হামলাকারী সে নিজেই। পরে তাকে ওই দিনেই আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালতের বিচারক তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
6
২২ বছরের অভিনয় ক্যারিয়ার! এটা ভাবলে তো যে কেউ বিস্মিত হবেন। আমিও বিস্মিত হই। কিন্তু পপির মতো গুণী শিল্পীর জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া স্বাভাবিক বলেই মনে করি। দুই দশকেরও বেশি সময় ধরে এ দেশের সিনেমাপ্রেমীদের মনে বিশেষ স্থান দখল করে আছেন পপি। এই তো সেদিনের কথা 'কুলি' ছবি দিয়ে সিনেমায় নাম লেখান সেই মেয়েটি। লম্বা গড়নের মিষ্টি মেয়ে এফডিসিতে যখন আসতেন তখন সবার মুখে হাসি ছড়িয়ে দিতেন। পপি আর আমি একই সময়ে সিনেমায় এসেছি। সেই সুবাদে একই সঙ্গে এফডিসির ধুলো মেখেছি। এখনও স্পষ্ট মনে আছে- আমার প্রথম ছবি 'এ জীবন তোমার আমার' মুক্তির পর ছবিটি নিয়ে অনেক প্রশংসা করেছিলেন পপি। সহকর্মীর কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগে আপ্লুত হয়েছিলাম। তবে আমরা ক্যারিয়ারে মাত্র একটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছি। আলমগীর কুমকুমের 'জীবনচাবি' নামের ওই ছবিতে শুটিংকালীন অনেক স্মৃতিই মনে পড়ে। শুটিংয়ের ফাঁকে নানা খুনসুটিতে মেতেছিলাম আমরা। পপি একজন সফল অভিনেত্রী। দেশের চলচ্চিত্র অঙ্গনে তার মতো অভিনেত্রী ক'জন আছেন? কয়েকটি নাম অবশ্যই খুঁজে পাবেন, তারপরও আপনাদের মানতে হবে পপি সেই সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। এখনও তার অভিনীত ছবি দেখে মুগ্ধ হই। নিজেকেই প্রশ্ন করি- পপি এমন নিখুঁত করে চরিত্র ফুটিয়ে তোলেন কীভাবে? উত্তরটা নিজেই দিই- অভিনয় তার ধ্যান-জ্ঞান বলেই এত চমৎকার করে চরিত্র উপস্থাপন করতে পারেন। আমি অভিনেত্রী বলেই জানি নানা ধরনের চরিত্রের সঙ্গে মিশে যাওয়া সহজ নয়। কিন্তু পপি এই কঠিন কাজটি বেশ সাবলীলভাবেই করেছেন। ব্যক্তি পপির মধ্যে অনেক গুণ রয়েছে। সে সহজেই সবাইকে আপন করে নেন। আমাদের মধ্যে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। যা দেখে অনেকেই আমাদের হিংসা করত। আমাদের দু'জনের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও আছে।
2
সিলেট: সিলেটে আজ শনিবার এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূ-কম্পন অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিটে প্রথম ভূ-কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। এরপর সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রা, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা এবং ১১টা ৩৪ মিনিটে ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তবে বেলা ২টার দিকে পঞ্চমবারের মতো ভূমিকম্প অনুভূত হলেও সিলেট আবহাওয়া অধিদপ্তর চারবারই বলছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলের বাংলাদেশ-ভারত সীমান্তের জৈন্তাপুর এলাকায়। এত কম সময়ের ব্যবধানে পাঁচটি ভূমিকম্পকে অশনিসংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূ-কম্পন ভালো লক্ষণ নয়। ঘন ঘন ছোট ভূ-কম্পন বড় ধরনের ভূমিকম্পেরই পূর্বাভাস। একই আশঙ্কার কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম।এই দুই বিশেষজ্ঞের মতে, ভূমিকম্পের ডেঞ্জারজোনে আছে সিলেট। ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ১৯৯৮-এর জরিপ অনুযায়ী, সিলেট অঞ্চল ১০০ বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূ-কম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ফলে এক ঘণ্টার মধ্যে চারটি ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আশঙ্কা আরও বাড়িয়েছে।এদিকে, অপরিকল্পিত নগরায়ণ, নীতিমালা না মেনে ভবন নির্মাণসহ নানা কারণে বড় ভূমিকম্প হলে এখানে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা এই বিশেষজ্ঞদের। তাঁদের মতে, রিখটার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প হলে সিলেটের ৮০ ভাগ ভবনই ধসে পড়বে। সাত মাত্রার ভূমিকম্প হলে এ অঞ্চলের প্রায় ৯৫ ভাগ স্থাপনা ধ্বংস হয়ে যাবে। প্রাণ হারাবে ১২ লাখ মানুষ। টাকার অঙ্কে ক্ষতি হবে ১৭ হাজার কোটি।আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ছোট ছোট ভূমিকম্পের পর যেমন বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে তেমনি বড় ভূমিকম্পের পরও অনেকগুলো ছোট ভূমিকম্প হয়। তবে এ ক্ষেত্রে বিষয়টি উৎপত্তিস্থলের ওপর নির্ভর করে। যদি একই জায়গায় বারবার ভূমিকম্প হয় তাহলে বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে। তবে সিলেটের প্রেক্ষাপটে এই আশঙ্কা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কারণ আজকের দুটি ভূমিকম্প অনেক ছোট ছিল। যার ফলে সিলেট স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে এই কম্পন ধরা পড়েনি।তিনি বলেন, সাধারণত ভূমিকম্পের গভীরতা যদি কম থাকে তাহলে ব্যাপ্তি কম হয়। এর আগেও ২৮ এপ্রিল সিলেটসহ সারা দেশে ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। আসামের ধেকিয়াজুলি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার দূরত্বে ছিল। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।প্রবাসী অধ্যুষিত সিলেটে বাড়ছে আকাশছোঁয়া ভবন নির্মাণের প্রতিযোগিতা। আর এই মনোভাবের কারণে নির্বিচারে ভরাট করা হচ্ছে জলাধার, কেটে ফেলা হচ্ছে পাহাড়-টিলা। এতে বাড়ছে ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কাও। গবেষকদের মতে, সিলেটের অধিকাংশ বাণিজ্যিক ভবনই অপরিকল্পিত এবং ঝুঁকিপূর্ণ। রিখটার স্কেলে সাত বা এর বেশি মাত্রার ভূমিকম্প হলে অধিকাংশ ভবনই ভেঙে পড়বে।সিলেটে ভূমিকম্পে কোন এলাকায় কী পরিমাণ ক্ষতি হতে পারে এ নিয়ে কয়েক বছর আগে বাংলাদেশ, জাপান ও শ্রীলঙ্কার একটি বিশেষজ্ঞ দল নগরীর ছয় হাজার ভবনের ওপর জরিপ চালায়। এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে নগরীর শাহজালাল উপশহর, আখালিয়া, বাগবাড়ি, মদিনা মার্কেটসহ বেশ কয়েকটি এলাকা। বাণিজ্যিক ভবন ও ইমারতের পাশাপাশি নগরীতে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। গবেষণার তথ্য মতে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বহু বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলো ভূমিকম্পের সময় ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এসব সরকারি-বেসরকারি হাসপাতাল ধসে পড়লে প্রাণহানিও বাড়বে।শ্রীলঙ্কার গবেষক অধ্যাপক আরঙ্গা পোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ূন আখতার, অধ্যাপক ড. আপ্তাব আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকসুদ কামাল ও ড. জাহাঙ্গীর আলম এবং দুজন জাপানি বিশেষজ্ঞ এই গবেষণাটি করেন।এ প্রসঙ্গে ড. জহির বিন আলম বলেন, সিলেট মারাত্মক ঝুঁকির মধ্যে থাকলেও তাৎক্ষণিক ক্ষতি-হ্রাস ও উদ্ধার কাজ চালানোর জন্য এখানে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। তাই ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে এখনই প্রস্তুতি নিতে হবে।গবেষণার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, রিপোর্টে ভূমিকম্পের বিভিন্ন দিক গবেষণা-পর্যালোচনা করে এমন আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। সিলেটে নতুন ভবন নির্মাণসহ সার্বিক নগরায়ণে ভূমিকম্প ঝুঁকির কথা বিবেচনায় রাখা হচ্ছে না। এ ছাড়া পুরোনো অসংখ্য দুর্বল ভবনও রয়েছে।ভূমিকম্প বিষয়ক বিভিন্ন প্রকাশনা থেকে জানা যায়, ভূমিকম্পের মাত্রা অনুসারে বাংলাদেশ তিনটি ভূ-কম্পন বলয়ে অবস্থিত। এর মধ্যে এক নম্বর বলয়ে রিখটার স্কেলে ৭ থেকে ৯ বা তার অধিক মাত্রার ভূমিকম্প হতে পারে। আর এই এক নম্বর বলয়েই সিলেটের অবস্থান। এই বলয়ে আরও রয়েছে ময়মনসিংহ ও রংপুর।অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, ভিন্ন ভিন্ন স্থান থেকে ঘনঘন ভূমিকম্পের উৎপত্তি হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে যদি একই জায়গা থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাহলে অবশ্যই চিন্তার বিষয়। এমন হলে আমাদের একটু সতর্ক থাকতে হবে।
6
জামালপুরের ইসলামপুর উপজেলায় সম্মেলনের ১৬ মাসেও গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের দাবি, 'খুব শিগগিরই গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।'দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ নভেম্বর পৌর শহরের জনতা মাঠে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল আমিন চান।ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সংশ্লিষ্ট ইউনিয়নে অনুষ্ঠিত না হয়ে উপজেলা সদরে অনুষ্ঠিত হওয়ায় জনমনে দেখা দিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছিলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতেই পৌর শহরে সম্মেলন করা হয়েছে। আবার কেউ কেউ বলছিলেন, ওই ইউনিয়নে দলের সম্মেলন করলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা মুখ না খুললেও সম্মেলন আয়োজকেরা জানিয়েছেন তারা জ্যেষ্ঠ নেতাদের নির্দেশেই উপজেলার প্রাণকেন্দ্রে পৌর শহরে সম্মেলনের আয়োজন করা হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সম্মেলনের উদ্বোধন করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্যানারে সংরক্ষিত আসনের সাংসদ হোসেনে আরা, উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুলের নাম থাকলেও সম্মেলনস্থলে তাঁদের দেখা যায়নি।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, 'সম্মেলনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দিতে। আমরা যথা সময়ের মধ্যে সদস্যদের তালিকা প্রস্তুত করে জমা দিয়েছি। তবে, কী কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে না, তা বলতে পারছি না।'গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকার বলেন, 'আমরা যথাসময়ে ৬৯ সদস্যবিশিষ্ট গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির তালিকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দিয়েছি। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।'উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'সম্মেলনের ১৬ মাস অতিবাহিত হলেও কী কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে না, তা বলতে পারছি না। এ বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ভালো জানেন।'সম্মেলনের পর ১৬ মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করার বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, 'ইতিমধ্যে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। তবে, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে।'
6
ঢাকা: তাঁরা বড় তারকা। কত নামডাক তাঁদের। দিনশেষে তাঁরাও খুঁজে ফেরেন মায়ের আঁচল। বিশ্ব মা দিবসে ক্রিকেটারদের সেই মা-ভক্তি যেন দ্বিগুণ হয়ে ফিরে এল। আজ তাঁদের ফেসবুক কিংবা টুইটার পেজে শুধুই মায়েদের মুখ! তারকাবলয় ছেড়ে আজ তাঁরা শুধুই 'মায়ের ছেলে'!মায়েদের মুখে হাসি চান সাকিব ঘড়ির তিন কাটা মিশে রাত ১২টা জানান দিতেই সাকিব আল হাসানের ফেসবুকে ভেসে ওঠে মা দিবসের শুভেচ্ছা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর।' সাকিব সঙ্গে জুড়িয়ে দিয়েছেন মায়ের সঙ্গে একটা ছবি। পরম যত্নে মা শিরিন আক্তার কেক খাইয়ে দিচ্ছেন তাঁর বিখ্যাত সন্তানকে। হাসিমুখে সেই কেক খেতে খেতে ক্যামেরায় চোখ মায়ের আদরের 'ফয়সালে'র। এই দিনে সাকিব ভুলেননি তাঁর সন্তানদের মাকেও। স্ত্রী শিশির আর দুই মেয়েকে নিয়ে তোলা ছবিটাও আছে সেই ফ্রেমে।তামিমের কাছে মা-ই সবসাকিব-মুশফিকরা বাবার ছায়া পেলেও সেই সুযোগ নেই তামিম ইকবালের। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যে ১১-১২ বছরেই হারিয়েছেন বাবাকে। বাবা যতদিন বেঁচে ছিলেন তিনিই তামিমের সব দেখতেন। বাবা চলে যাওয়ার পরই পাল্টে যায় বাঁহাতি ব্যাটসম্যানের পৃথিবী। এরপর থেকে মা নুসরাত ইকবাল খান-ই সব। তিনিই বাবা, তিনিই মা। মা দিবসে মায়ের সঙ্গে ছবি দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যানও। শুধু নিজের মা নন, পৃথিবীর সব মায়ের প্রতিই জানিয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসা। একই সঙ্গে দিয়েছেন তাঁর দুই সন্তানের মায়ের ছবিও। মুশফিকের মন পড়ে থাকে মায়ের কাছেখেলতে যেখানেই যান মুশফিকুর রহিমের মন পড়ে থাকে মায়ের কাছে। মনটা যেন ছটফট করতে থাকে মায়ের জন্য। ছুটি পেলেই এক ছুটে বগুড়া। কদিন মায়ের আঁচল বন্দী থেকে আবার ঢাকায় ফেরা। অবশ্য একটা দেশে-বিদেশে যেখানেই যান মা রহিমা খাতুন সঙ্গেই থাকে মুশফিকের! তাঁর ব্যাগের পকেটে যে থাকে মায়ের ছবি। মা রহিম খাতুনও ছেলে বলতেই পাগল! বাংলাদেশের খেলা হলে মুশফিকের বাবা মাহবুব হামিদ গ্যালারিতে নিয়মিত মুখ হলেও তাঁর মা আসেন কালেভদ্রেই! আজ এক দিকে মা দিবস, অন্যদিকে মুশফিকের জন্মদিন। শরীরটা তাই ঢাকায় পড়ে থাকলেও নিশ্চয় মনটা মায়ের কাছেই আছে মুশফিকের। তাই তো আজ মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, 'আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তাঁরা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়।'তাসকিনের উইকেটই মায়ের উপহারখেলা না থাকলে মায়ের সঙ্গেই সব সময় থাকা হয় তাসকিন আহমেদের। তবে মা সাবিনা ইয়াসমিনের অপেক্ষা বাড়ে ছেলে বিদেশে খেলতে গেলেই। মন হাঁসফাঁস করতে থাকে, 'কবে ফিরবে খোকা।' তাসকিনও মা ছাড়া বোঝেন না অন্য কিছু। তাই তো মাঝেমধ্যেই চমকে দেন মাকে। বিদেশ থেকে ফেরার সময় কিছু না কিছুই নিয়ে আসেন মায়ের জন্য। অবশ্য মায়ের কাছে এটার চেয়ে বড় উপহার ছেলের প্রতিটি উইকেটই। মা দিবসে তাসকিনও ভুলেননি মাকে স্মরণ করতে। মায়ের সঙ্গে ছবি দিয়ে এই পেসার লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ।'মা দিবসে মাকে স্মরণ করেছেন দেশের প্রায় সব তারকা ক্রিকেটারই। মাহমুদউল্লাহ এমন দিনে 'স্যালুট' জানিয়েছেন প্রতিটি মাকেই। লিটন দাস স্মরণ করেছেন 'দুই' মাকেই। মা ও শাশুড়ির ছবি দিয়ে সব মায়েরই সুস্থতা কামনা করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে মোহাম্মদ সাইফউদ্দিন যেন মাকে নিয়ে আজ একটু বেশিই 'ইমোশনাল'। কারণ, তামিম ইকবালের সঙ্গে মিল আছে তাঁর। বেশ ছোটবেলায় বাবাকে হারানো সাইফউদ্দিনের এত দূর আসার পেছনের মানুষটা তো তিনিই-মা। মায়ের ছবি দিয়ে তিনি লিখেছেন, 'আমার পৃথিবীর সেরা মানুষ, তুমি মা।'সব সন্তানের মনের কথাটাই বলেছেন সাইফউদ্দিন।
12
প্রথম আলো: ব্যাংক খাত নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। অর্থমন্ত্রীও আপনাদের নিয়ে আলোচনা করলেন। কিছুদিন আগেও তারল্যসংকট ছিল, এখন কী সমস্যা? আনিস এ খান: ব্যাংক খাতে কিছুদিন আগেও তারল্যসংকট ছিল। এখন বেশির ভাগ ব্যাংকই সে সমস্যা থেকে বেরিয়ে এসেছে। আমাদের মতো ব্যাংকও ঋণ আমানত অনুপাতের সীমা অতিক্রম করেছিল। এখন এ সীমার অনেক নিচে চলে এসেছে। অনেক গ্রাহক এখন ব্যাংকে নতুন করে টাকা জমা করছে। আমাদের ব্যাংকে প্রতিদিনই এক হাজার হিসাব খোলা হচ্ছে। তাই ব্যাংকগুলোর এখন তারল্য নিয়ে চিন্তা নেই। বড় চিন্তা খেলাপি ঋণ নিয়ে। খেলাপি ঋণ বাড়ছেই। প্রথম আলো: খেলাপি ঋণ তো বাড়ছেই। এত ছাড়, নতুন সুবিধা-এরপরও কমানো যাচ্ছে না কেন? এতে কি সমস্যা হচ্ছে? আনিস এ খান: ১০ বছর আগে যখন আমি এমটিবিতে যোগদান করি, তখনই খেলাপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। এর ফলে খেলাপি ঋণ অনেক কমাতে পেরেছিলাম। আমি বলেছিলাম, নতুন ও ভালো গ্রাহকদের সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নেই। খেলাপিদের সঙ্গে দেখা করা প্রয়োজন। তাদের সমস্যা দেখেছি। অনেকে সমস্যায় পড়ে খেলাপি হয়েছে, আবার অনেকে ইচ্ছাকৃত খেলাপিও আছে। খেলাপি ঋণ একটা বড় সমস্যা। কারণ, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মতো যেসব বিদেশি প্রতিষ্ঠান আছে, তারা এটা খুব ভালো করে দেখে। আবার বৈদেশিক ব্যবসার জন্য বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে যে সম্পর্ক রাখা প্রয়োজন, আমাদের সঙ্গে তা হয় না। ফলে ব্যাংকের বিদেশি ব্যবসায় সমস্যা তৈরি হয়। এ জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসির মতো বড় ব্যাংকগুলোর মাধ্যমে আমাদের ব্যবসা চালাতে হয়। আবার খেলাপি ঋণ বাড়লে ব্যবসার খরচও বেড়ে যায়। প্রথম আলো: খেলাপি ঋণ বাড়লে আমদানি-রপ্তানিতে খরচ বাড়ে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। খেলাপি ঋণ কমাতে কি যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে? আনিস এ খান: ১০ বছর আগে ঋণখেলাপিদের জন্য যতটা উদ্যোগ প্রয়োজন হতো, এখন তা বহু গুণ বেড়ে গেছে। এ জন্য আইনি পদক্ষেপগুলো জোরালো করা দরকার। আর নতুন করে ঋণ দেওয়ার সময় অনেক পর্যালোচনা করতে হবে। শুধু ব্যাংকের নয়, গ্রাহকদেরও দায়িত্ব আছে। তারা ঋণ নিয়ে যথাযথ ব্যবহার না করলেই সমস্যা তৈরি হয়। আমার অভিজ্ঞতা বলে, যাঁরা ভালো ব্যবসায়ী, তাঁদের ঋণের চাহিদা কম। আবার ঋণ নিলে আগেভাগেই ফেরত দিয়ে দেন। ব্যাংক কোম্পানি, অর্থঋণ আদালত আইন পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে খেলাপি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে পারে। এতে দুষ্ট ব্যবসায়ীরা কিছুটা চাপে থাকবে। আমরা আইনের সহায়তা চাই। এটাই এখন খেলাপির টাকা আদায়ের অন্যতম মাধ্যম। খেলাপি ঋণ আদায়ে সব ব্যাংকই যথাযথ চেষ্টা চালাচ্ছে। তবে নিয়মিত হওয়া অনেক ব্যবসায়ী আবার খেলাপি হয়ে পড়ছে। প্রথম আলো: দেশের অর্থনীতি বড় হচ্ছে। সে তুলনায় দেশের ব্যাংকগুলোর ভিত্তি কি শক্তিশালী হচ্ছে? আনিস এ খান: দেশের অর্থনীতির আকার অনুযায়ী ৬০টি ব্যাংক অনেক বেশি। বেশি ব্যাংক হয়ে গেছে। এ কারণে ঋণের মানও খারাপ হয়ে যাচ্ছে। একটা বিষয়ে কেউ নজর দিচ্ছে না। সেটা হলো ব্যাংকগুলোকে এখন মূলধন বাড়াতে হবে। ব্যাসেল-৩ নীতিমালা আছে, ব্যাংকগুলো তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছে না। এ জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমি আগের অর্থমন্ত্রীকে বারবার বলেছি, দেশের ব্যাংকগুলো একীভূত ও অধিগ্রহণ করতে হবে। তাহলে ব্যাংকগুলোর ভিত শক্তিশালী হবে। দেখেন গ্রিন্ডলেজকে কিনে স্ট্যান্ডার্ড চার্টার্ড এখন কত বড়। আর ব্যাংক এশিয়া বিদেশি তিন ব্যাংকের দায় সম্পদ নিয়ে এখন বড় হয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে যখন মূল্যায়ন করা হয়, তখন হাতে গোনা কয়েকটি ব্যাংক আসে। কারণ, অন্য ব্যাংকগুলোর সম্পদ খুবই কম। তাই পাঁচ-ছয়টি ব্যাংক মিলে একীভূত হলে বড় ব্যাংক হয়ে যাবে। এভাবে দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করা সম্ভব। প্রথম আলো: সরকার সুদহার এক অঙ্কে নিয়ে আসতে চায়। তাহলে আমানতের সুদহারও তো কমবে। আনিস এ খান: সুদহার এক অঙ্কে নেমে আসবে, এটা সরকারের সদিচ্ছা। সামষ্টিক অর্থনীতির ওপর নির্ভর করবে সুদহার কত হবে। দেশের মূল্যস্ফীতি, জোগান ও চাহিদার ওপর নির্ভর করবে। তবে বাস্তবতা হলো, গ্রাহকেরা কেউ ৬ শতাংশে টাকা রাখতে চাইছেন না। কারণ অনেক ব্যাংক ৯-১০ শতাংশে টাকা নিচ্ছে। তাঁরা অন্য ব্যাংকে চলে যেতে চাইছেন। এ কারণে আমাদেরও অনেক সময় আমানতের সুদহার বাড়াতে হচ্ছে। তবে যারা বেশি সুদ দিয়ে দীর্ঘমেয়াদি সময়ের জন্য টাকা নিচ্ছে, তারা সমস্যায় পড়ে যাবে। এ কারণে সব ব্যাংকের সুদহার কাছাকাছি থাকা প্রয়োজন। প্রথম আলো: এককথায় বলবেন কি, ব্যাংক খাত ঠিক করতে আসলে কী করা প্রয়োজন? আনিস এ খান: সবক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। করপোরেট গভর্নেন্সের যে মূলনীতি আছে, তা যথাযথভাবে পালন করতে হবে। ব্যাংকগুলোর পরিচালনা পুরোপুরি ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া উচিত। ব্যবস্থাপনার হাতে পুরোপুরি ক্ষমতা দেওয়া উচিত। তাদের জবাবদিহিও যথাযথ হওয়া উচিত। তাহলেই ব্যাংক খাত ঠিক হয়ে যাবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা লাগবে।
0
নাচের রিয়েলিটি অনুষ্ঠান 'ডান্স দিওয়ানে'তে ৭০ শতাংশ কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন ভারতী সিং। 'কপিল শর্মা' শোর জন্যও ৫০ শতাংশ কম পারিশ্রমিক নেবেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। এ প্রসঙ্গে ভারতী বলেছেন, 'সবাইকে পারিশ্রমিক কর্তন সমস্যায় ভুগতে হচ্ছে। আমিও ব্যতিক্রম নই। অনেক দরদাম করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তবে গত এক বছরে কত কাজ বন্ধ হয়ে গেছে। টেলিভিশন ধারাবাহিক বা শোর জন্য চ্যানেল কর্তৃপক্ষ স্পনসর পাচ্ছে না। তাই তারা কোথা থেকে টাকা আনবে। অনেকেই তার নিজের পায়ে দ্বিতীয়বার দাঁড়ানোর চেষ্টা করছে। একবার আমরা ভালো রেটিং পেয়ে গেলে স্পনসর আপনা থেকেই পাওয়া যাবে। আর আমাদের পারিশ্রমিক বেড়ে যাবে।' ভারতী আরও বলেছেন, 'এত দিন ধরে চ্যানেলের সঙ্গে কাজ করছি। আর চ্যানেল আমাদের সব কথা শুনেছে। আমাদের সব দাবিদাওয়া পূরণ করেছে। আজ তারা সাহায্য চাইছে। আমার মনে হয় না কোনো অভিনয়শিল্পী তা মানতে অস্বীকার যাবেন। তবে আমার মতে, টেকনিশিয়ানদের পারিশ্রমিক কাটা উচিত নয়। একটা সময় আমরা পুরোপুরি ঘরবন্দী ছিলাম। আমাদের হাতে একদম কাজ ছিল না। আমরা ভাবছিলাম কবে আবার কাজ শুরু হবে। আসলে আমরা এখন কাজের জন্য মরিয়া। কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর তা হওয়া উচিত।' সনি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় কমেডি শো 'কপিল শর্মা'তে ফিরতে পেরে দারুণ খুশি ভারতী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, 'সাত মাস পর আবার ফিরতে চলেছি। এই মহামারির সময় কমেডি শো হওয়া খুব জরুরি।' গত বছর ভারতীর সময়টা মোটেও ভালো যায়নি। মাদককাণ্ডে ভারতী আর তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার নাম উঠে এসেছিল। মুম্বাইয়ে তাঁদের দুটি বাসায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো গাঁজা উদ্ধার করেছিল। ভারতী আর হর্ষকে তাঁরা গ্রেপ্তার করেছিল। পরে জামিনে মুক্তি পান এই দম্পতি।
2
ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের পক্ষ থেকে ব্রিটিশ রাজপুত্র লুইয়ের চারটি নতুন ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। লুইকে খ্রিস্টানধর্মে দীক্ষিত করাকে স্মরণীয় করে রাখতে ছবিগুলো তোলা হয়। ছবিতে মায়ের কোলে হাসতে দেখা গেছে ছোট লুইকে। লন্ডনে প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়েল ক্যামিলিয়া অফিসিয়াল বাসভবন ক্ল্যারেন্স হাউজে ছবিগুলো তুলেছেন ম্যাট হুলাইওক। এতে উপস্থিত ছিলেন লুইয়ের বাবা প্রিন্স উইলিয়াম, মা কেট মিডলটন, বড় বোন শার্লট, ভাই জর্জ, প্রিন্স হ্যারি, তার স্ত্রী মেগান মের্কেল, প্রিন্স চার্লস, ক্যামিলিয়াসহ আরও অনেকে। সোমবার এক বিবৃতিতে বলা হয়, 'রাজপরিবার মনে করে তাদের মতো অন্য সবারও সুন্দর মুহূর্তের এ ছবিগুলো ভালো লাগবে।' এ বছরের ২৩ এপ্রিল লন্ডনে জন্ম হয় রাজপুত্র লুইয়ের। সে ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী। বিডি প্রতিদিন/ফারজানা
3
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিদলীয় সাংসদ হারুনুর রশীদ। আজ সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন আলোচনায় অংশ নিয়ে সাংসদ হারুন এই দাবি জানান। হারুনুর রশীদ বলেন, পরীমনি দেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি যে ঘটনার শিকার হয়েছেন, চার দিন ধরে বিচারপ্রার্থী, বিচার পাচ্ছেন না। সব গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এটি কি অসত্য? স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হারুন বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরীমনি ও মোসারাত জাহান মুনিয়ার কথা উল্লেখ করে বিএনপির এই সাংসদ প্রশ্ন করেন, আইন কি নেই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে? এই দুটি ঘটনার সঙ্গে যাঁরা জড়িত বলা হচ্ছে, তাঁরা না হয়ে অন্য কেউ হলে তাঁকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হতো। আইনের আওতায় নিয়ে আসা হতো। এঁরা নিঃসন্দেহে মাফিয়া। আইন তৈরি ও সংশোধনের আগে সিদ্ধান্ত নিতে হবে, তা জনগণের কল্যাণে প্রয়োগ করা হবে।
9
অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ নিয়ে সৃষ্ট পাকিস্তানের রাজনৈতিক সংকট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কিছুটা হলেও কেটেছে। এখন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শনিবার অনাস্থা প্রস্তাবে ভোট হবে পার্লামেন্টে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন আছে দাবি করে বিরোধীরা ইতোমধ্যে সরকার গঠনের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। এর মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ইমরান খানকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর এক বিবৃতিতে তিনি এ কথা জানান। খবর জিও টিভির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে যে আদেশ দিয়েছেন তা সংবিধানের লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা হিসেবে স্বাগত জানাব। জারদারি বলেন, 'শেহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান বিরোধী দলের নেতায় পরিণত হবেন। তখন আমি তাকে স্বাগত জানাব।' পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্টের আশা, বিরোধী দলের নেতা হিসেবে ইমরান খান গণতান্ত্রিক ভূমিকা পালন করবেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে টুইটারে তিনি বলেন, 'আমি শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি। আমাদের সংসদীয় কমিটির বৈঠকও ডাকা হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেব। জাতির কাছে আমার বার্তা-আমি সব সময়েই পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত খেলেছি, এবং ভবিষ্যতেও খেলবো।'
3
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সোমবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি এসকল ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন তারা। নেতৃবৃন্দ বলেন, রোববার চবিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পেশাগত দ্বায়িত্ব পালনকালে এক ক্যাম্পাস প্রতিবেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রলীগ কর্মী। আবার ওই সাংবাদিককে 'জবাই করে হত্যার হুমকি' দিয়েছে অপর এক নেতা। একই দিন জবিতে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন সাংবাদিক আহত হন। বিবৃতিতে তারা বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই এসকল ঘটনার বিচার করেনি। আমরা লক্ষ্য করছি, কোনো কোনো ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের নামে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল নেয়া হয়েছে। ছাত্রলীগও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং এর আগে একাধিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতদের নতুন করে পদায়ন করা হয়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রত্যাশিত কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে। হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির সৃষ্টি করতে না পারায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আমরা চাই সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ, তথ্যের অবাধ নিশ্চয়তা এবং প্রকৃত সত্য উন্মোচন। সেজন্য সম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাসহ ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
1
প্রথমে বলিউডের কিং, আর তারপর বলিউডের টাইগার। গত কয়েক সপ্তাহ ধরে বলিউডের মেজাজ একেবারে ফুরফুরে করে দিলেন শাহরুখ ও সালমান। বলিউডের এই দুই খান অনুরাগীদের দীর্ঘ দিনের অপেক্ষায় টানলেন ইতি। ঝলক দেখালেন তাদের আসন্ন ছবির। 'পাঠান' সেজে শাহরুখ যেমন উত্তাপ বাড়ালেন, তেমনি টাইগার অবতারে সালমন তুললেন ঝড়। কয়েক সেকেন্ডের টিজারে সালমন বুঝিয়ে দিলেন, বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় করতে একেবারে তৈরি তিনি। আর সালমনের সঙ্গে যখন ক্যাটরিনা কাইফ, তখন তো পর্দায় ম্যাজিক চলবেই। 'টাইগার থ্রি'র শুটিং নিয়ে বেশ কয়েক মাস ধরেই ব্যস্ত ছিলেন সালমন ও ক্যাটরিনা। তবে ক্যাটরিনার বিয়ের জন্য কিছুটা হলেও পিছিয়ে যায় এই ছবির শুটিং। বিয়ে পর্ব কাটিয়ে ক্যাটরিনা ফিরেছেন শুটিং ফ্লোরে। জানুয়ারি মাসের শুরুর দিকে 'টাইগার থ্রি'র ছবির ক্লাইম্যাক্স শুটিংও করে ফেলেছেন। শুক্রবার টুইটারে সালমন শেয়ার করলেন 'টাইগার থ্রি' ছবির টিজার। যেখানে ক্যাটরিনা দেখা গেল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সালমন! চাদর সরাতেই দেখা গেল সালমনের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু। ২০১২ সালে মুক্তি পায় সালমন-ক্যাটরিনা জুটির 'এক থা টাইগার'। ২০১৭ সালে 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সালমন-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাবু করে রেখেছিল। সেই ম্যাজিককে সঙ্গে নিয়েই ৫ বছর পর ফের হাজির সল্লু-ক্যাট। কয়েক মিনিটের টিজারেই টাইগার থ্রি বুঝিয়ে দিল এবারও ঈদের বক্স অফিস থাকবে সালমনের কবজায়। ২১ এপ্রিল ঈদের মৌসুমেই মুক্তি পাবে সালমনের 'টাইগার থ্রি'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলগুতে।
2
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদনের প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে আগামি ১০ দিনের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টায় দ্রুত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন। মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করে ৯৭ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এসময় হামলাকারীরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। এ ঘটনায় মামলার বাদী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ কারণে মঙ্গলবার সকালে দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন আরজুমান পারভীন। দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিজ্ঞ বিচারক শোয়েব উদ্দিন খান দুপুরে মামলাটির শুনানি শেষে কোম্পানীগঞ্জ থানার ওসিকে আগামি ১০ দিনের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে, সোমবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে মির্জা কাদেরকে প্রধান আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন খিজির হায়াত খানের স্ত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন। পরে একই দিন বিকেল সাড়ে ৩টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান বাদীর শুনানী শেষে বাদীকে আবেদনটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করার পরার্মশ দেন।
6
গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রড মার্শের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। মার্শ ছিলেন প্রথম অজি উইকেটরক্ষক যিনি টেস্টে শতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলা রড মার্শ তার তিন সন্তান ও স্ত্রী রসকে রেখে গেছেন। ৭৪ বছর বয়সী মার্শ গত সপ্তাহে বুলস মাস্টার্স দাতব্য গোষ্ঠীর একটি ইভেন্টের জন্য বুন্দাবার্গে গিয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বুলস মাস্টার্সের সংগঠক জন গ্লানভিল এবং ডেভিড হিলিয়ার তাকে হাসপাতালে নিয়ে যান। রড মার্শ ১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। যেখানে তিনি উইকেটের পিছনে ৩৫৫টি উইকেট শিকার করেছিলেন। রড মার্শ অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৩টি সেঞ্চুরি সহ ৩৬৩৩ রান করেছেন। ব্যাট হাতে তার রয়েছে বিস্ময়কর অর্জন। রড মার্শ তৃতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডে সবচেয়ে বেশি ৬টি টেস্ট অর্ধশতক করেছেন। রড মার্শ ৯২টি ওয়ানডেতে ১২২৫ রান করেছেন এবং উইকেটের পিছনে ১২৪ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে রড মার্শের নামে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। রড মার্শ অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন। ২০১৬ সালে নির্বাচক পদ ছেড়ে দেন রড মার্শ। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া বিডি প্রতিদিন/কালাম
12
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনটি দাবি পেশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।দাবিগুলোর মধ্যে রয়েছে উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচার, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা।মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং রংপুরে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা খুবই পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এ কাজ করেছে। তারা সারা দেশে এক সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। যার প্রমাণ, হাজীগঞ্জে, হাতিয়া, বাঁশখালী, বান্দরবানের লামার হামলা ও হতাহতের ঘটনা। দেশব্যাপী এই সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের খেটে খাওয়া শান্তিপ্রিয় আপামর জনসাধারণের জন্য অত্যন্ত উদ্বেগজনক।জাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, আমরা অতীতেও নানা অভিযোগে রামু, নাসিরনগর, সাথিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে এ ধরনের হামলা দেখেছি। এ রকম কোন ঘটনার বিচার আজ পর্যন্ত সরকার করেনি। তারা এই সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ব্যস্ত। সাম্প্রতিক ঘটনার পরও সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই সরকার।তিনি আরও বলেন, আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং দেশের জনগণের প্রতি অসাম্প্রদায়িকতার চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবি শাখা সাধারণ সম্পাদক আবু সাইদ, সদস্য সুমাইয়া ফেরদৌস ও আরিফুল ইসলাম।
6
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী দাদন খলিফা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এসকান্দার সরদার ও তার সমর্থকরা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে। স্থানীয়রা জনায়, ১৫ এপ্রিল তারাবির নামাজের পরে গয়ঘর খলিফা কান্দি মসজিদের কাছ থেকে দাদনকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পার্শ্ববর্ত পাটক্ষেতে নিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা দাদনকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে ১৬ এপ্রিল ভোরে বাবুবাজার ব্রিজের নিকট এম্বুলেন্সেই মারা যায় দাদন মিয়া। নিহতের পিতা সেকান্দার খলিফা বলেন, দুই মাস আগে এসকান্দার সরদার তার পক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য দাদন খলিফাকে প্রস্তাব করে। এসকান্দার সরদারের প্রস্তাবে রাজী না হওয়ায় পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে তারা। তিনদিন আগে এসকান্দার সরদারের বাড়িতে স্থানীয় ইদ্রিস খান, শাহজাহান খান, আবুল খান, আজাহার খান, রশিদ খলিফা, আজিত খলিফাসহ শতাধিক লোকে মিটিং করে এই হত্যা কান্ডের পরিকল্পনা করেছে। নিহতের পিতা বিষয়টি চিকন্দী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ অফিসারকে অবগত করেছেন বলেও দাবি করেছেন। ঘটনার পরে পুলিশ আসলে একাদিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা। এর ২৫ বছর আগে এসকান্দার খলিফার বোন দিলুনুরকেও পরিকল্পিত ভাবে এই সন্ত্রাসীরাই কুপিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস খাসহ ১০জনকে আসামি করে নিহতের পিতা সেকেন্দর খলিফা এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
6
তায়কোয়ান্দো- বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জনপ্রিয় কোনো খেলা নয়। তবে করোনাভাইরাসের থাবায় থমকে যাওয়া দেশের ক্রীড়াঙ্গন প্রায় ছয় মাস পর খেলাধুলার বদ্ধ দুয়ার খোলে মার্শাল আর্টকেন্দ্রিক খেলাটি দিয়েই। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তায়কোয়ান্দো ফেডারেশন ঢাকায় আন্তঃজেলা প্রতিযোগিতা আয়োজনের পরপর একে একে মাঠে নামতে শুরু করে অন্যান্য ক্রীড়া ফেডারেশন। যার ধারাবাহিকতায় অক্টোবরের মাঝের দুই সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে বৃহৎ পরিসরের বিসিবি প্রেসিডেন্টস কাপ। আগামী মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এগিয়ে যাচ্ছে আরও একধাপ। কভিডযুগে প্রথম ফেডারেশন হিসেবে নেপালকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এভাবেই ধীরে ধীরে সচল হয়ে উঠছে দেশের ক্রীড়াঙ্গন, ফিরছে পূর্বের স্বাভাবিকতায়। আর প্রতিনিয়ত জানান দিয়ে যাচ্ছে- জীবন জেগে থাকবে। দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর গণছুটি শুরু হয় মার্চের শেষ সপ্তাহে। এর আগেই সব ধরনের খেলা সাময়িক সময়ের স্থগিত হয়ে যায়। তবে করোনার প্রকোপ বাড়তে থাকায় কিছুদিনের মধ্যেই 'সাময়িক' হয়ে যায় 'অনির্দিষ্ট'। দেশজুড়ে অঘোষিত লকডাউন বা গণছুটি দফায় দফায় বেড়ে ৩০ মে পর্যন্ত চলে। এ সময়ে করোনা মোকাবিলায় সরাসরি জড়িত ব্যক্তিরা বাদে বাকি সবাই ছিলেন ঘরবন্দি। ব্যতিক্রম ছিলেন না ক্রীড়াবিদরা। তবে একেবারে নিশ্চল হয়ে থাকেননি তারা, শারীরিকভাবে ফিট থাকতে ঘরোয়া ও এলাকাভিত্তিকভাবে নিজেদের ট্র্যাকে রাখার চেষ্টা করে গেছেন। বিসিবি থেকে ক্রিকেটারদের জন্য কভিড-১৯ ওয়েলবিইং অ্যাপে তদারকির ব্যবস্থা করা হয়। বাসায় প্রয়োজনীয় ফিটনেসের গাইডলাইন দেওয়া হয় ফুটবলারদের। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে যে যেভাবে পেরেছেন অনিশ্চিত সময়ে সম্পূর্ণ শুয়ে-বসে না থেকে মাঠে ফেরাকে কেন্দ্র করে কাজ করে গেছেন। যেমন নারী ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য ময়মনসিংহে নিজেদের এলাকার স্কুলমাঠে একত্র হয়ে জগিং-রানিং করে গেছেন নিয়মিত। বসে ছিল না ফেডারেশন বা বোর্ডগুলোও। করোনার মধ্যেই মে মাসে চুক্তি শেষ হয়ে গিয়েছিল জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের। পরের মাসেই তার সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলে বাফুফে, যা কার্যকর হয় আগস্ট থেকে। বিসিবি ট্রেনারদের মাধ্যমে ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দেশের বাইরে থাকা কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কনফারেন্সের ব্যবস্থা করে। গণছুটি শেষ হওয়ার পর জুলাইয়ে মুশফিক-মুমিনুলদের মাঠে আসারও অনুমতি দেওয়া হয়। আগস্টে ঈদুল আজহার পর সরকার সীমিত আকারে দেশে খেলাধুলা চালুর অনুমতি দিলে এসব অনানুষ্ঠানিক কার্যক্রমে আসে নতুন গতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক অনুশীলনের ব্যবস্থা করে বিসিবি। একই সময়ে গাজীপুরের একটি রিসোর্টে ফুটবলারদের ক্যাম্প আয়োজন করে বাফুফে। যদিও যে উদ্দেশ্যকে সামনে রেখে ক্যাম্প, অক্টোবর-নভেম্বরের সেই বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে গেলে ক্যাম্পও গুটিয়ে ফেলা হয়। তবে ৩ অক্টোবর নির্বাচনের মাধ্যমে বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর মাঠে খেলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। যার অংশ হিসেবে আগামী ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। ১১ থেকে ২৫ অক্টোবর ৪৫ জন ক্রিকেটার নিয়ে প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছে বিসিবিও।
12
দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে খুলনায় 'নিরাপদ রান্না, কিচেন ব্যবস্থাপনা, হাউজ কিপিং ও টেবিল এটিকেট' বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। আজ শুক্রবার নগরীর কেডিএ এভিনিউয়ে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের প্রধান উপদেষ্টা টনি খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শক হুমায়ুন কবীর চৌধুরী। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহীতে চলছে কঠোর লকডাউন। সকাল থেকে রাস্তায় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না। লকডাউনের তৃতীয়দিন শনিবার মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলাগুলোতে সেনাবাহিনী, বিজিবি, র্যা ব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছে। মহানগরীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এদিকে, জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার ৬৬ জনকে ৬৬টি মামলা দিয়ে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল আইন-২০১৮ এর (দণ্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরীতে চারটি এবং উপজেলাগুলোতে ১৮টি মোবাইল কোর্ট কাজ করছে। কেউ আইন লঙ্ঘন করে বাইরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের অপরাধের ধরন অনুযায়ী জেল ও জরিমানা করবেন।
6
আক্রমণে এগিয়ে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভেদ করতে পারেনি লিভারপুলের খেলোয়াড়রা। লিভারপুলের ভাঙাচোরা রক্ষণের বিপক্ষে গোল পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডও। ইংলিশ প্রিমিয়ার লিগে তাই পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয়েছে ম্যানইউ-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি ফিরমিনো-সালাহ-মানেকে নিয়ে সাজানো লিভারপুলের আক্রমণভাগ। সপ্তদশ মিনিটে রবের্তো ফিরমিনোর শট পোস্টের বাইরে যায়। তিন মিনিট পর জাদরান শাকিরি শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে যায়। একটু পর ফিরমিনোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হওয়ার পর মোহামেদ সালাহর ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। অ্যানফিল্ডে মার্কাস রাশফোর্ড-মার্শিয়ালরা লিভারপুলের ডি-বক্সে সুবিধা করতে পারেনি। ড্র হতে যাওয়া ম্যাচে শেষ দিকে মার্শিয়ালকে তুলে উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানিকে নামান ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার। তাতেও কোনো লাভ হয়নি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে। এ নিয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।
12
এবারের অস্কার-মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারায় অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, একাডেমির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন অভিনেতা। উইল স্মিথ বলেছেন, 'আমি একাডেমির সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্তকে সম্মান জানাই।'এর আগে অস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য ও খারাপ আচরণ করেছেন উইল স্মিথ। এ জন্য ৮ এপ্রিল ২০২২ থেকে পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না এই অভিনেতা। তবে এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কারজয়ী উইল স্মিথের অস্কার কেড়ে নেওয়া কিংবা পরবর্তী সময়ে মনোনয়ন দেওয়া বিষয়ে কিছু জানায়নি একাডেমি। উল্লেখ্য, এবারের অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। পুরস্কার অনুষ্ঠানে পাশে ছিলেন তাঁর স্ত্রী জাডা। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান তিনি। তাঁর সব চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়ে রসিকতা করেন সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রক। রসিকতার জবাবে রককে চড় মারেন উইল স্মিথ। পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান উইল।ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে উইল স্মিথ লেখেন, 'ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।'স্মিথ আরও লেখেন, 'কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।'
2
চিত্রনায়িকা পরী মনি লাইভে এসে বনানী থানাসহ সকলের অ্যাটেশন চেয়ে অভিযোগ তোলেন, তার বাসায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজন এসে বাড়ির গেট ভাঙচুর করে বাসা ঢোকার চেষ্টা করছে। তাদের পরিচয় জানতে চাইলে তারা কেউ পরিচয় না দিয়ে উল্টো বাজে ব্যবহার করে বলে লাইভে জানিয়েছেন তিনি। তাদের এমন ব্যবহারে পরী মনি মনে করেছেন তারা ডাকাত। যেহেতু অজ্ঞাত পরিচয়ের সকলেই সিভিলে। লাইভে পরী মনি সকলের সাহায্য চান এবং জানান, বনানী থানাসহ ডিবি অফিসেও তিনি যোগাযোগ করেছেন তিনি। তবে থানা থেকে কাউকে পাঠানো হয়নি বলে জানানো হয়েছে। পরী মনি বনানী থানা থেকে পুলিশ টিম পাঠিয়ে বিষয়টি দেখার অনুরোধ করলে তারা আসছে বললেও আসেনি- লাইভে এমনই অভিযোগ করেন এ চিত্রনায়িকা। লাইভে থাকাকালীন গণমাধ্যমকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান পরী মনি। তার লাইভ থেকে আহ্বান পেয়ে বাসার নিচে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলেও তাদেরকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। এরপর পরী মনি গণমাধ্যমকর্মীদের তার বাসায় আসার অনুমতি চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে পরিচয় দানকারীরা গণমাধ্যমকে আসতে দিবে কি দিবে না তা তার (পরী মনির) কাছে জবাবদিহি করবে না। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে পরিচয় দানকারীরা পরী মনির বাসায় প্রবেশ করে। তবে লাইভে থাকা অবস্থায় পরী বলেন, তারা দরজা ভেঙে বাসায় ঢুকেছে। এ অবস্থায় পরী মনিকে লাইভ বন্ধ করে আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে পরিচয় দানকারীদের সাহায্য করতে বলা হলে লাইভটি শেষ করা হয়। পরী মনির অভিযোগ, তার বাসায় উপস্থিত সকলের ফোন নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে পরিচয় দানকারীরা।
2
প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-২ হয়েছেন সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (২ জুন) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পান মনিরা বেগম।
6
কাঁকড়া নদীতে ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম মেরামত না করায় দিনাজপুরের চিরিরবন্দরে জমিতে সেচ নিয়ে চিন্তিত এলাকার সহস্রাধিক কৃষক। এতে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁরা। তবে, শিগগিরই বিষয়টির সমাধান করা হবে জানিয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়িশা সিদ্দিকা আজকের পত্রিকাকে বলেন, মোহনপুর রাবার ড্যামটি সদর উপজেলার মাধ্যমে তত্ত্বাবধান করা হয়। কৃষকদের স্বার্থ বিবেচনা করে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে।জানা যায়, শুষ্ক মৌসুমে কৃষকের সেচের সুবিধার্থে সরকার চিরিরবন্দরের সাঁইতাড়ায় কাঁকড়া নদীতে ২০০১ সালে একটি রাবার ড্যাম নির্মাণ করে। ২০১৩ সালে মোহনপুরে আরও একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। ফলে শুষ্ক মৌসুমে দুটি রাবার ড্যাম চালু রেখে পানি ধরে রাখার মাধ্যমে আত্রাই ও কাঁকড়া নদীর দুই পাড়ের জমিতে ফসল ফলানো হয়। সম্প্রতি মোহনপুরে রাবার ড্যামের পাইপটি ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত না করায় প্রায় ১০ হাজার হেক্টর জমির সেচ নিয়ে বিপাকে পড়েন কৃষক।উপজেলার কাঁকড়া নদীর পার্শ্ববর্তী কুশলপুর, খোচনা, পশ্চিম সাঁইতাড়া, দক্ষিণ পলাশবাড়ী, উত্তর ভোলানাথপুর, আন্দারমুহা, অমরপুর, ভিয়াইল, কালীগঞ্জ, তালপুকুর, পুনট্রি, উচিতপুর, তুলসীপুর, নারায়ণপুর ও গোবিন্দপুর গ্রামে দেখা যায়, বোরো মৌসুমে মাঠের পর মাঠ ফসলি জমি পড়ে আছে। পানি শুকিয়ে যাওয়ায় নদী থেকে ঠিকমতো পানি তুলতে পারছেন না কৃষক।ভিয়াইল ও জয়পুর গ্রামের কয়েকজন কৃষক জানান, পানির অভাবে সেচ দিতে পারছেন না জমিতে। তাই প্রায় ৩০ ফুট লম্বা পাইপ দিয়ে জমিতে পানি দেওয়ার চেষ্টা করছেন। তা না হলে নদীর পাড়ে বিশাল জমি অনাবাদি থেকে যাবে।অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, 'আগে নদীতে সব সময় পানি ছিল। কিন্তু দু-তিন বছর বছর ধরে বোরো মৌসুমে নদীতে পানি থাকে না। কারণ, পানি থাকলে নদী থেকে বালু তুলতে অসুবিধা হয়। বালুমহাল ইজারাদার ও একটি মহল পরস্পর যোগসাজশে আটকানো পানি ভাটিতে ছেড়ে দেয়। আর এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।' একই কথা জানান ভিয়াইল গ্রামের কৃষক ফজলুল হক।জয়পুর কাঁকড়া নদীর সেচ পাম্পের পরিচালক রবিউল ইসলাম বলেন, 'নদীতে পানি না থাকায় প্রায় ৫০ একর বোরো জমিতে পানি দিতে পারছি না। কৃষকেরা ঘুম হারাম করে দিচ্ছে, নদীতে পানি না থাকলে আমি কেমন করে পানি দেব। আমি বিষয়টি চিরিরবন্দর ইউএনও ও কৃষি কর্মকর্তাকে জানিয়েছি।'ভিয়াইল হালকা সেচ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আমির খসরু বলেন, 'কাঁকড়া নদী থেকে পানি তুলে প্রায় এক হাজার একরের একটি কমান্ডিং এরিয়ায় বোরো মৌসুমে পানি সরবরাহ করা হয়। এটা দিনাজপুরের সবচেয়ে বড় সেচ প্রকল্প। এবারও আমরা প্রাথমিক অবস্থায় নদীতে যা পানি ছিল, তা দিয়ে প্রায় ৫০০ একর জমিতে পানি দিয়েছি। তখন আমাদের পাম্পগুলো ভালোই চলছিল; কিন্তু বোরো মৌসুমে নদীতে পানি নেই, ফলে পাম্পগুলো বন্ধ রাখতে হচ্ছে।'মোহনপুর রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আলী আজকের পত্রিকাকে বলেন, 'গত জানুয়ারি মাসে দায়িত্ব নিয়েছি। এখন দেখতে পাচ্ছি রাবার ড্যামটি ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ বিল বাকি আছে। আমরা যোগাযোগ করছি। এখনো কোনো সমাধান পাইনি।'
6
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চিটাগং ভাইকিংস। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। এখন ক্রিজে আছেন ক্যামেরন ডেলপোর্ট ও মোহাম্মদ শেজাদ। চিটাগংয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে এক ওভারে ৬ রান। দীর্ঘদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকার অবস্থান এখন চতুর্থ স্থানে। নয় ম্যাচে পাঁচটি জয়ে তাদের পয়েন্ট ১০। আর চিটাগংয়ের অবস্থান এক ধাপ উপরে। দশ ম্যাচের ছয়টি জিতে পয়েন্ট ১২। আজকের ম্যাচটি তাই শেয়ানে শেয়ানে লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে দিনের অপর খেলা সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর বিরুদ্ধে লড়বে সিলেট সিক্সার্স। দুটি দলই পয়েন্ট টেবিলের নিচের দিকে আছে। রাজশাহী আছে পঞ্চম স্থানে। দশ ম্যাচে পাঁচটি জয় নিয়ে দশ পয়েন্ট তাদের। আর পরের স্থানে সিলেট। দশ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট আট। চিটাগং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইয়াসির আলি, ক্যামেরন ডেলপোর্ট, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, নাজমুল হোসেন মিলন, নাইম হাসান, দাসুন শানাকা, আবু জায়েদ ও খালেদ আহমেদ। ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, এন্ড্রি বিরচ, সুনীল নারাইন, রনি তালুকদার, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, রুবেল হোসেন, কাইরন পোলার্ড, শুভাগত হোম ও আন্দ্রে রাসেল। পাঁচ হাজারি ক্লাবে তামিমটি-২০ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৪ রান করে অপরাজিত ছিলেন তামিম। এ ইনিংসের মাধ্যমে টি-২০ ফরম্যাটে ক্যারিয়ারের পাঁচ হাজার রান পূর্ণ করেন তামিম। গতকালের ম্যাচ খেলতে নামার আগে ১৮৬ ম্যাচের ১৮৫ ইনিংসে তামিমের রান ছিল ৪৯৭৫। ৫৪ রানের ইনিংস খেলে নিজের রানকে ৫০২৯-এ নিয়ে গেলেন তিনি। টি-২০ ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরির মালিক তামিমের ব্যাটিং গড় ২৯ দশমিক ৫৮। এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ৩৬৫ ম্যাচে ২১টি সেঞ্চুরি ও ৭৬টি হাফসেঞ্চুরিতে ১২১৯২ রান রয়েছে এই ক্যারিবীয় ব্যাটিং দানবের।
12
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে উত্ত্যক্তের অভিযোগ করায় বাঁশ বাগানে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আশরাফ উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আশরাফ একই উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, আশরাফ উদ্দিন ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী বিষয়টি তার বাবা-মাকে জানানোর পর তারা আশরাফের অভিভাবকদের কাছে অভিযোগ করেন। এতে আশরাফ ক্ষুব্ধ হয়। সোমবার রাত ৮টার দিকে ওই স্কুলছাত্রী শৌচাগারে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা আশরাফ পাশের একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, স্কুলছাত্রীর মা থানায় মামলা দায়ের করার পর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
6
পরকীয়ায় বাধা দেওয়ায় পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে হাত-পা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। নিহতের ভাই হামিদুল ইসলাম অভিযোগ করেন, তেজেম মোল্লা প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার প্রতিবাদ করেন আমার বোন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। তেজেম মোল্লা আমার বোনকে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোরে আমার বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। পরে সে ফোন দিয়ে আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা তার বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ তার রাজনৈতিক প্রতিপক্ষ ও এই আসনের নৌকার প্রার্থী ক্ষমতাসীন দলের মন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন খোদ ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছেন, আমাকে হুমকি দেয়া হচ্ছে-এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে। আমি উনাকে (মওদুদ) বলতে চাই-আমি বসন্তের কোকিল নই। ভোট আসলে এলাকায় আসব, আর ভোট চলে গেলে এলাকা ছেড়ে চলে যাব। আমি শীতের অতিথি পাখি নই, আমি এ এলাকার সন্তান। আমি ক্ষমতায় থাকলেও এ এলাকায় থাকব, ক্ষমতা হারালেও এ এলাকায় থাকব। শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের কেটিএমহাট ও চরপার্বতী ইউনিয়নের চৌধুরী হাটবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণ আমার সঙ্গে আছে। আপনার এ হুমকির জবাব জনগণ ৩০ তারিখে ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে। পুলিশ প্রটোকলের বিষয়ে তিনি বলেন, পুলিশ আমার সঙ্গে থাকবে, আমার প্রটেকশন দরকার। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমনিতেই হুমকি দেন এক ঘণ্টায় তাড়িয়ে দেবে। তা হলে আমার সঙ্গে প্রটেকশন না থাকলে কি হবে।
9
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর ধারের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, সকালে জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পিছন শিশুটির গলিত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৬/হিমেল-১৪
6
পৃথিবীর আরও অনেক দেশের মতো আমাদের দেশেও মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় 'মা দিবস'। এই বিশেষ দিনে পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিন তরুণের মায়ের কথায় সাজানো হলো বিশেষ আয়োজন ... ক্যারিয়ারের শুরুতে প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলাম। এরপর ৪৬ ম্যাচ আর আট বছরের অপেক্ষা শেষে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে সফরকারী কোনো পেসারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনাটি আমার ঠিক ১০ বছর আগের। আমি সিরিজে পেয়েছি ম্যাচসেরা আর সিরিজসেরার পুরস্কারও। দেশে আসার পর আমার ছেলে তাসফিন আহমেদ রিহানের সে কী আনন্দ। এই আনন্দ ঈদের চেয়েও কম না। আর তার এই আনন্দ উদযাপনের একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছি। আসলে তার এমন আনন্দ দেখে আমি নিজের মধ্যে স্থির থাকতে পারছিলাম না। বারবার ভাবছিলাম, সন্তানের আনন্দে বাবা-মা কেন এতটা আপ্লুত হয়। মনে পড়ে যায় নিজের মায়ের কথা। আমি ঢাকার ছেলে। সেই ছোটবেলা থেকে ঢাকাতেই থাকি বাবা-মায়ের সঙ্গে। মোহাম্মদপুর জাকির হোসেন রোডের বাড়িতেই। তবে কখনও দেশের বাইরে খেলতে গেলে পরিবারের অপেক্ষা বাড়ে। বাড়ে পরিবারের চিন্তাও। সেই ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলাম। তখন থেকেই পরিবারের সবাইকে চমকে দেওয়ার চেষ্টা করি। এমনিতে বিদেশ থেকে ফেরার সময় পরিবারের সবার জন্য কিছু না কিছু আনার চেষ্টা করি। একবার বিদেশ থেকে এসে বললাম, আম্মু, তোমার জন্য তেমন কিছু আনতে পারিনি। পরে ব্যাগ থেকে স্বর্ণের একটি ব্রেসলেট আম্মুর হাতে ধরিয়ে দিতেই তিনি অবাক! এভাবেই মাকে চমকে দেওয়ার চেষ্টা করি। আসলে মায়েদের চমকে দেওয়া কিংবা খুশি করা জগতের সবচেয়ে সহজ কাজ। তাছাড়া আপনজনদের চমকে দিতে বেশ ভালোই লাগে আমার। ঈদের রেশ এখনও কাটেনি। এই ঈদে আমার সবচেয়ে পছন্দের খাবার দুধ-সেমাই। আম্মু নিজ হাতেই তৈরি করেন। সেই ছোটবেলা থেকে মায়ের হাতের দুধ-সেমাই খেয়ে ঈদের দিনের শুরুটা হয় বাবা-চাচা সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তে যাওয়ার মধ্য দিয়ে। আমাদের বাসার পাশে জাকির হোসেন রোডে যে ঈদগাহ মাঠ, সেখানে একসঙ্গে নামাজ পড়ি। এরপর সবার সঙ্গে কোলাকুলি। বাসায় ফিরে আম্মুর হাতের তৈরি খাবার খেয়ে দাদির কবর জিয়ারতে যাই। তারপর সময় গড়াতে থাকে। পাড়া-পড়শিরা বাসায় বেড়াতে আসেন। সবার সঙ্গে দেখা হয়। এভাবেই কেটে যায়। একসময় সেলামির জন্যই ঈদের অপেক্ষা করতাম। জাতীয় দলে খেলার আগে বেশি সেলামি পেতাম। দিন দিন তা কমে এসে বাবা-মায়ে ঠেকেছে। নিজের সন্তান, ছোট ভাইবোন আর কাজিনদের সেলামি দিই এখন। দেওয়ার মধ্যেও এক ধরনের মজা আছে! এই সেলামি দেওয়াটাও মায়ের কাছ থেকে শিখেছি। আসলে মায়ের তুলনা মা ছাড়া অন্য কারও সঙ্গে চলে না। লেখক : ক্রিকেটার
5
পরিচালক রাজর্ষি দে'র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির 'মায়া' ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, 'মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।' মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, 'আমি এই সম্পর্কে এখনো জানি না।' ২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, 'মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।'মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
2
বিশ্বব্যাপী এখন আতঙ্ক করোনাভাইরাস নিয়ে। এরপর প্রভাব পড়েছে ভারতেও। দেশটিতেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সেখানে হাজারের গণ্ডি পেরিয়ে গেছে মৃতের সংখ্যাও। অথচ এমন আতঙ্কের মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বরং আগের চেয়ে অনেক বেশি মানুষ তার নেতৃত্বে বিশ্বাস রাখছেন। ভারতবাসীর একটা বড় অংশের ধারণা নরেন্দ্র মোদিই এই সংকটের সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তিত্ব। নামের এক আমেরিকান সংস্থার সমীক্ষা বলছে, করোনা পরিস্থিতির আগের তুলনায় বর্তমানে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। এই মুহূর্তে ভারতের ৮৩ শতাংশ মানুষ মোদির ওপর ভরসা রাখছেন। আগে ছিল ৭৬ শতাংশ। অর্থাৎ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মোদির জনপ্রিয়তা আরও ৭ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে থেকেই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন নরেন্দ্র মোদি। ৬ বছর ক্ষমতায় থাকার পরও তার সেই জনপ্রিয়তা অব্যাহত। তবে করোনা হানার আগে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন মোদি। দেড় দশকের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলছিল অর্থনীতি। চাকরি হারাচ্ছিলেন লক্ষ লক্ষ মানুষ। দিল্লি সহিংসতার মতো সাম্প্রদায়িক ঘটনা প্রশ্ন তুলেছিল মোদির প্রশাসনিক দক্ষতা নিয়েও। কিন্তু কারোনার বদৌলতে এসব নেগেটিভ ফ্যাক্টর এখন অতীত । ভারতবাসী মনে করছে করোনা মোকাবিলায় যে পথে মোদি এগোচ্ছেন, তাতেই নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ। সঠিক সময়ে লকডাউন জারি করার সিদ্ধান্ত মোদির নেতৃত্বের উপর বিশ্বাস আরও বাড়িয়েছে। ফলে ফের জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন নরেন্দ্র মোদি। সূত্র: সংবাদ প্রতিদিন বিডি প্রতিদিন/কালাম
3
টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। এ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দাবি করলেন, স্রেফ ব্যবসায়ীক কারণে সাকিবকে দলে নিয়েছে কেকেআর। বৃহস্পতিবার দুপুরে কেকেআরের ফেসবুক পেজে একটি বৈদ্যুতিক তার প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন পোস্ট করা হয়। তাতে ছিলেন সাকিব, ভেঙ্কটেশ আইয়ার ও প্রসিধ কৃষ্ণা। প্রথম একাদশে সুযোগ না পেলেও সাকিবকে বিজ্ঞাপনে রাখায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এক নেটিজেন দাবি করেন, 'কেকেআরের (ফেসবুক) পেজের রিচ বাড়ানোর জন্য সাকিবকে নেয়া হয়েছে। খেলানোর জন্য নয়।' অপর এক নেটিজেন বলেন, 'সাকিবকে দিয়ে শুধু এগুলোই করাবে। খেলায় নেবে না।' একইসুরে বলছেন অপরজন- 'শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আছেন সাকিব আল হাসান। কেন তাকে প্রথম একাদশে রাখছেন না আপনারা? কেন সাকিবকে খেলাচ্ছেন না?' এমনিতে এবার আইপিএলে নিলামে নিজেদের 'লাকি চার্ম' সাকিবকে দলে নিয়েছে কেকেআর। চতুর্থ বিদেশী হিসেবে নারিনের সাথে তার মূলত লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে বাংলাদেশী তারকাকে প্রথম একাদশেও রেখেছিল নাইট ব্রিগেড। তাতে অবশ্য সাকিবের তেমন আহামরি পারফরম্যান্স ছিল না। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান। স্ট্রাইক রেট ৯৭.৪৩। বল হাতেও সেভাবে দাপট দেখাতে পারেননি সাকিব। তিন ম্যাচে নিয়েছিলেন মাত্র তিনটি উইকেট। গড় ৪০.৫০। ইকোনমি রেট ৮.১। তার জেরে চতুর্থ ম্যাচ থেকে বাদ পড়েন সাকিব। অনেকে আশা করেছিলেন, সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে আবারো দলে ফিরবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুরন্ত বোলিংয়ের কারণে সাকিবের আগে নারিনকে সুযোগ দেয় কেকেআর। যে ভরসার মর্যাদাও রেখেছেন নারিন। ফলে কঠিন হয়েছে সাকিবের প্রথম একাদশে প্রত্যাবর্তনের রাস্তা। এমনকী আন্দ্রে রাসেল ফিটনেস পরীক্ষা পাস না করার পরেও প্রথম একাদশে সুযোগ পাননি সাকিব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ পান টিম সাউদি। তাতে ক্ষোভের মাত্রা আরো বেড়েছে। যদিও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একাংশের মতে, কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের পরিবর্তে সাকিবকে খেলানো হোক। তারা মর্গ্যান এবং সাকিবের পারফরম্যান্সের তুলনাও করেছেন। ১১ ম্যাচে মাত্র ১০৭ রান করেছেন মর্গ্যান। স্ট্রাইক রেট ১৪৪.৮২। সেই পরিস্থিতিতে মর্গ্যানের পরিবর্তে সাকিবকে প্রথম একাদশে নেয়ার দাবিও উঠেছে। সূত্র : হিন্দুস্থান টাইমস
12
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন চালু হওয়ার পর তা রোববার সকাল ১১:৩০ পর্যন্ত স্থগিত করা হয়। পাকিস্তানের পার্লামেন্ট বিষয়ক সচিব বুধবার রাতে এ অনাস্থা ভোট স্থগিত করার বিষয়ে রায় দেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়েও আলোচনা করা হয়। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চালু হয়। এ সময় পাকিস্তানের বিরোধী দলগুলোর ১৭২ জন সদস্য উপস্থিত ছিলেন। পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করা হয়। এ সময় সকল বিরোধী দলগুলো ডেপুটি স্পিকারকে অনাস্থা ভোট চালু করতে বলেন। এরপর বিরোধী দলের সদস্যরা নিরব হয়ে যাওয়ার পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার বিষয়ে ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, বিরোধী দলের সদস্যরা পার্লামেন্টের অধিবেশন চালু থাকার বিষয়ে সিরিয়াস ছিলেন না। এ কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। সূত্র : জিও নিউজ
3
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বেড়েছে বহিরাগতদের অবাধ প্রবেশ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড। তাঁরা দ্রুতগতির মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বেপরোয়া আচরণ করছেন। সেই সঙ্গে ক্যাম্পাস এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন বেড়েছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের আনাগোনায় ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের অভিযোগ, পুরো ক্যাম্পাস এলাকায় রয়েছে মাদকসেবীদের বিচরণ। এ ক্ষেত্রে শিক্ষার্থীর চেয়ে বহিরাগতদের সংখ্যাই বেশি। সন্ধ্যার পরপরই কিছু বাইকার লাইসেন্সবিহীন বাইক নিয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা এবং নিরাপত্তা প্রহরীদের তোয়াক্কা না করেই ক্যাম্পাসে ঢোকেন। একেকটি বাইকে তিন থেকে চারজন উঠলেও গতি থাকে বেপরোয়া, যা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোতে চলাফেরাকারীদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে।সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এই বাইকাররা শুধু বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশই নয়, বরং ক্যাম্পাসকে তাঁরা মাদকের আখড়া বানিয়েছেন। মাদক সেবনের পাশাপাশি তাঁরা বিক্রি করার জন্য নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করছেন এ ক্যাম্পাস।অভিযোগ রয়েছে, বহিরাগতরা কিছু ছাত্রনেতার মদদে ক্যাম্পাসকে মাদক সেবনের নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত শহীদ মুখতার ইলাহী হলের বিভিন্ন কক্ষে মাদক সেবন ও বিক্রি চলে। বঙ্গবন্ধু হলের কিছু কক্ষ ও ছাদেও বহিরাগতদের নিয়ে গাঁজা সেবন করে থাকেন কিছু শিক্ষার্থী। হলের ছাদগুলোতে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মাদক সেবনকারীদের উপস্থিতি বাড়ে। এ ছাড়া পুলিশ ফাঁড়ির মাঠের পাশে, একাডেমিক ভবনের পেছনে, কেন্দ্রীয় লাইব্রেরির পাশে, বোটানিক্যাল গার্ডেনে, মসজিদের পেছনে, বাস স্ট্যান্ড রোডে, এমনকি বাস স্ট্যান্ডের ভেতরেও গাঁজার আসর বসে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, 'বিশ্ববিদ্যালয়ে যে গাড়িগুলো আসে সেগুলো হয় শিক্ষার্থীদের না হয় তাঁদের সঙ্গে দেখা করতে আসা কারও। এগুলোর বেশির ভাগেরই লাইসেন্স নেই। আমরা গাড়িগুলো আটকাই কিন্তু মামলা দিতে পারি না। এ বিষয়ে প্রক্টরিয়াল অফিসের কোনো নির্দেশনা নেই। গেটের মধ্যে পুলিশ তাঁদের আটকালেও তাঁরা ভুল তথ্য দিয়ে পার পেয়ে যায়। প্রক্টর অফিস থেকে অনুমতি পেলে লাইসেন্সবিহীন গাড়িগুলো ধরে মামলা দেব।'যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, 'পূর্বে এ নিয়ে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছে। যার পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এতে কিছু ছাত্রসহ বহিরাগতদের আমরা আটক করেছি। যাদের আটক করা হয়েছে, পরবর্তীতে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছি।'ক্যাম্পাসে উচ্চ গতিতে বাইক চালানোর বিষয়ে প্রক্টর বলেন, 'ক্যাম্পাসের চারদিকে ১০ কিলোমিটারের মধ্যে গাড়ি চালানোর গতিসীমা থাকলেও কিছু বাইকার এই আইন ভঙ্গ করছেন। এ জন্য আমরা প্রাথমিকভাবে এখন গতিসীমা নির্ধারণের জন্য যে সাইনগুলো দিচ্ছি, এগুলো এ সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য লোগোযুক্ত স্টিকার সরবরাহ করা হবে। বহিরাগত যে বাইকগুলো বেশি গতিতে চালায় তাঁদের আমার প্রক্টরিয়াল বডি বিভিন্ন সময়ে আটক করেছি। আটকের পরে তাঁরা মুচলেকা দিয়েও বারবার একই ঘটনা ঘটাচ্ছেন। যার কারণে আমরা লোগোযুক্ত স্টিকারের ব্যবস্থা করছি। চিহ্নিত গাড়ি ছাড়া ক্যাম্পাসে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।'
6
ফেসবুকে একজনের হত্যাকাণ্ডের ভিডিও আরেকজনের নামে উল্লেখ করে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এ আদেশ দেন। এর আগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। পরে শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রমনা থানায় র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এরপর তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
6
অসুস্থ মেয়ে নবজাতককে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করেছিলেন মা। আশা ছিল সুস্থ সন্তানকে নিয়ে ঘরে ফিরবেন তিনি। কিন্তু পাঁচ দিনের মাথায় তার কোলে তুলে দেওয়া হলো মৃত শিশু। বুকে পাথর বেঁধে সন্তানের লাশ নিয়ে ঘরে ফিরলেন তিনি। নোয়াখালীর গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পর দাফনের সময় দেখা যায় ছেলে শিশুর মরদেহ। এতেই গণ্ডগোলটি ধরা পড়ে। তবে অনেক নাটকীয়তার পর জীবিত নবজাতক ফিরে পান মা রোকসানা আক্তার। এমন ঘটনার জন্ম দিয়েছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার গোলপাহাড় মোড়ের চাইল্ড কেয়ার ক্লিনিক। এ বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নবজাতক নিয়ে লুকোচুরির অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। জানা যায়, গত ১৩ এপ্রিল নোয়াখালীর মাইজদীতে প্রথম সন্তানের জন্ম দেন রোকসানা আক্তার। অসুস্থতার কারণে ওইদিনই তিনি কন্যাশিশুটিকে প্রথমে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে নগরীর গোলপাহাড়ের চাইল্ড কেয়ার ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভর্তি থাকাকালে বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ও ট্রিটমেন্ট রিপোর্টে শিশুটিকে কন্যাশিশু হিসেবে উল্লেখ ছিল। গত মঙ্গলবার সকালে শিশুটিকে মৃত ঘোষণা করে তুলে দেওয়া হয় মায়ের হাতে। নোয়াখালীর গ্রামের বাড়ি বেগমগঞ্জে নিয়ে যাওয়া হয় মৃত শিশুটিকে। দাফনের আগে গোসল করানোর সময় তারা দেখতে পান ছেলের মরদেহ। তারপর ফের তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসেন চট্টগ্রাম শহরে। অভিযোগ দেন নগরীর পাঁচলাইশ থানায়। রোকসানার অনেক অনুরোধের পর নেওয়া হয় জিডি। রোকসানা আক্তার সমকালকে বলেন, 'ওই শিশুর মরদেহ নিয়ে আমরা সারারাত অ্যাম্বুলেন্সে বসেছিলাম থানার সামনে। বুধবার ভোরে মেয়ে পাওয়ার কথা জানানো হয়। বলা হয় আইসিইউতে পাশের সিটের শিশুর সঙ্গে বদল হয়েছে। সকালে একটি অ্যাম্বুলেন্সে এসে ছেলের মরদেহ নিয়ে যায়, পরে আমার মেয়েকে ফেরত দেয় চাইল্ড কেয়ার ক্লিনিক।' তিনি আরও বলেন, চাইল্ড কেয়ার নাম দিলেও সেটি টাকা বানানোর মেশিন ছাড়া কিছু নয়। আমার সঙ্গে যা হয়েছে তা যেন আর কোনো মায়ের সঙ্গে না হয়। ওদের আইসিইউতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তারা হয়তো আমার বুকের ধনকে মোটা অঙ্কের টাকা খেয়ে বিক্রি করে দিতে চেয়েছিল। আমি এ ঘটনায় জড়িত ডাক্তারসহ চাইল্ড কেয়ারের সবার শাস্তি চাই। রোকসানার ভাই জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার রাতেই তারা ওই মরদেহ নিয়ে হাসপাতালে যান। পাঁচলাইশ থানায়ও অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই মৃত ছেলেটিকে নিয়ে তাদের মেয়েকে অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বলেও জানান জাহাঙ্গীর। শিশুটির চাচা আলমগীর হিরু বলেন, আমার ভাই মহিউদ্দিন দুবাই প্রবাসী। তাদের বিয়ের ৫ বছর পর প্রথম বাচ্চা হয়। সেটি চুরি করে আমাদের সঙ্গে চরম প্রতারণা করেছে। এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এ ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি নিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছিলাম আমরা। আদালতের অনুমতি নিয়ে আমরা শিশুটির ডিএনএ টেস্ট করে মামলা নেওয়ার সিদ্ধান্তের কথাও ওই মাকে জানিয়েছিলাম। ভাগ্য ভালো মেয়েটিকে তার মায়ের কোলে জীবিত ফিরিয়ে দিতে পেরেছি। এ ব্যাপারে চাইল্ড কেয়ার ক্লিনিকের পরিচালক ডা. ফাহিম হাসান রেজা বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে আমরা প্রকৃত ঘটনা জানতে পেরে যার মেয়ে তাকে ফেরত দিয়েছি। ঘটনা শুনে রয়েল হাসপাতালে আসেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু। তিনি বলেন, এটি অত্যন্ত গর্হিত কাজ করেছে চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ। এর সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রয়েল হাসপাতালের আইসিইউতে নবজাতককে পরীক্ষা-নিরীক্ষা করেন ডা. বিধান রায় চৌধুরী। তিনি বলেন, শিশুটি বেশ অসুস্থ। জন্মের পর ব্রেনে অক্সিজেন পৌঁছেনি। খিঁচুনি ও ইনফেকশন আছে। আমরা মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী পদক্ষেপ নেব।
6
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইসরাইলের আত্মরক্ষার অধিকারে তার দেশের পূর্ণ সমর্থন থাকার কথা পুনরায় জানিয়েছেন। মঙ্গলবার ইসরাইলের নিয়ন্ত্রিত পশ্চিম জেরুসালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এর আগে গাজায় যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার নিজের প্রথম মধ্যপ্রাচ্য সফরে আসেন অ্যান্টনি ব্লিনকেন। সফরের শুরুতেই তিনি ইসরাইলে এসে পৌঁছেছেন। ইসরাইল ছাড়াও ফিলিস্তিন, মিসর ও জর্দানে তার সফরের কথা রয়েছে। অ্যান্টনি ব্লিনকেন বলেন, 'ইসরাইলি জনসাধারনের বিরুদ্ধে হামাসের হাজার হাজার অবিরাম রকেট হামলার মোকাবেলায় ইসরাইলের আত্মরক্ষার অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।' তিনি বলেন, 'আয়রন ডোমের প্রতিরক্ষা জোরদারসহ ইসরাইলের নিরাপত্তা প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।' ব্লিনকেন বলেন, গাজার ধ্বংসস্তুপ পূনর্গঠনে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলো সাথে নিয়ে কাজ করবে। তবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখা হবে, হামাস যেনো এই সহায়তা থেকে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। তিনি বলেন, বৈঠকে গাজায় সংঘর্ষকালে ইসরাইলে ছড়িয়ে পড়া আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার বিষয়েও আলোচনা করা হয়েছে। জাতিধর্ম নির্বিশেষে হামলার শিকার সকলের প্রতিই বৈঠকে সমবেদনা জানানো হয়েছে এবং হামলার নিন্দা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, 'একই সময়ে আমাদের নিজেদের দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ ইহুদিবিদ্বেষী আক্রমণের বেড়ে যাওয়া লক্ষ্য করছি। প্রেসিডেন্ট বাইডেনের মত অনুসারে, এই আক্রমণ জঘন্য এবং তা বন্ধ হওয়া উচিত।' অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত ২৫ এপ্রিল ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত এই সকল হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসঙ্ঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর ইউএনওসিএইএ। মসজিদুল আকসা চত্ত্বরে মুসল্লিদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে ১০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরাইলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে মোট চার হাজার তিন শ' ৬০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানে। রকেট হামলায় ইসরাইলের ১২ অধিবাসী নিহত ও সাত শ' ৯৬ জনের বেশি আহত হয়েছেন। ইসরাইল ভূখণ্ডে হামাসের রকেট হামলার পরিপ্রেক্ষিতে ১০ মে রাত থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। ইসরাইলি বিমান হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' ৪৮ গাজাবাসী। টানা ১১ দিনের আগ্রাসনের পর বৃহস্পতিবার রাতে ইসরাইল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। মিসরীয় উদ্যোগে এই যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার সকাল থেকে তা কার্যকর হয়। ফিলিস্তিনিরা এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে গণ্য করছেন। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি
3
সব ধরনের শঙ্কাকে পেছনে ঠেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব আল হাসান। মঙ্গলবার (২৯ মার্চ) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পরিবারের অসুস্থ সদস্যদের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার কোনো ফরম্যাটে এটাই প্রথম সিরিজ জয় ছিল বাংলাদেশের। তাই টেস্ট সিরিজের আগে সাকিবকে হারানোতে আক্ষেপ ঝরেছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে। তবে প্রথম টেস্টে সাকিবকে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টে দলে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল বিসিবি। এবার সাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে, তা নিশ্চিত করলেন জালাল ইউনুস।
12
কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোররাতে ঝাউবাগান এলাকা থেকে পরিত্যক্ত আইসগুলো উদ্ধার করা হয়।টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদনকক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, টেকনাফর সিবিচ বিওপি থেকে আনুমানিক ৩ দশমিক ৩ কিলোমিটার উত্তরে নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতে ঝাউবাগানের মধ্যে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ওই এলাকায় গিয়ে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে ঝাউবাগানে একটি গাছের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যমানের ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক লেফটেন্যান্ট মো. মুহতাসিম বিল্লাহ (শাকিল)।
6
গাজীপুরের শ্রীপুর-মাওনা সড়কের বেপারীবাড়ি এলাকায় একটি সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওনা চৌরাস্তাগামী একটি অটোরিকশার ধাক্কায় শিশুটি সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা সড়কের দুই পাশে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়। কাভার্ডভ্যান চালক মঈন ও হেলপার সবুজকে আটক করেছেন তারা। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। চালক মঈন ও হেলপার সবুজকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
6
দ্বৈত কর পরিহারের চুক্তি করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। এছাড়া দুই দেশের মধ্যে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত দু'টি সমঝোতা স্মারক হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু'দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। বিডি প্রতিদিন/ফারজানা
6
নোয়াখালীর বিচ্ছন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্যা দেখা দিয়েছে। গত ৪ দিন যাবৎ উপজেলার মেঘনা নদীর কোল ঘেষা চর ঈশ্বর, সুখ চর, নলচিরা ও নিঝুমদ্বীপ ইউনিয়নে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে আকস্মিকভাবে জোয়ারের পানি প্রবেশ করায় ১৫ গ্রামের ১০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছেন। এতে এসব এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উঁচু হয়ে আসা জোয়ারের পানি গত শুক্রবার রাত থেকে তার ইউনিয়নে প্রবেশ করতে থাকে । এতে মাকসুদিয়া গ্রাম, আব্দুল গফুর গ্রাম, মৌলুভীর গ্রাম, চান্দালি গ্রাম, মুলদি গ্রাম, কাদির সরদারের গ্রাম ও কাহারপাড়া গ্রামে বন্যা দেখা দেয়। এতে ওই সব গ্রামের লোকজন গত ৪ দিন যাবৎ বন্যার পানিতে বন্দী হয়ে মানবতর জীবন যাপন করছেন।চেয়ারম্যান বলেন, এই ইউনিয়নে ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে আধা কিলো মিটার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় পানি প্রবেশ করেছে। এতে ফসল নষ্ট হয়েছে। খামারের মাছ ভেসে গেছে। উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ উদ্দিন জানান, গত ৪ দিন যাবৎ তার ইউনিয়নে বেড়ি বাঁধ বিহিন এলাকা দিয়ে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডে জোয়ারের পানি প্রবেশ করে। এতে ওই ইউনিয়নের তালুকদার গ্রাম, ফরাজিগ্রাম, বাদশা মিয়া হাজি গ্রাম, পন্ডিত গ্রাম, জেলে কলনি পাড়া, মৌলভী গ্রাম ও পঞ্চায়েত গ্রামে বন্যা দেখা দেয়। তিনি আরও জানান, বন্যার পানিতে ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন।চেয়ারম্যান বলেন, কয়েক বছর আগে প্রবল জোয়ারের স্রোতে ও ঘূর্নিঝড়ে এই ইউনিয়নে সাড়ে ৩ কিলো মিটার বেড়ি বাঁধ ভেঙ্গে যায়। ভাঙ্গা বেড়ি বাঁধ পুন: নির্মান না করায় খুব সহজেই জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে ফসল ও খামারের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির বাবলু জানান, তার ইউনিয়নে ১ কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘ দিন যাবৎ ভাঙ্গা রয়েছে। বেড়ি বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বাড়ি ঘর, ফসলের মাঠ ও মৎস খামার প্লাবিত হচ্ছে। নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, তার ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে বন্যা দেখা দিয়েছে। এসন এলাকার ফসল ও মাছের খামার জোয়ারের পানিতে ভেসে গেছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, মেঘনার পানি বাড়ার কারণে প্রতিদিনই হাতিয়া উপজেলার নিম্নাঞ্চলসহ বাড়ি ঘর ও ফসলের মাঠ প্লাবিত হচ্ছে। এতে করে বসত ঘর ফসল ও মৎস খামারের ক্ষতি হচ্ছে।তিনি আরও বলেন, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে দেড় কিলো মিটার এবং নল চিরা ও চর ঈশ্বর ইউনিয়নে ৬ কিলো মিটার বেড়িবাঁধ নেই। এগুলো মেরামতের জন্য গত অর্থবছরে ৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি লেখা হয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় এ ভাঙ্গা বাঁধ গুলো মেরামত করা সম্ভব হয় নি। তিনি জানান, হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বেড়ি বাঁধ নির্মাণ, নদী তীরবর্তী এলাকা ভাঙ্গন রোধে ২ হাজার ১৩২ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ওই প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।
6
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সবুজবাগ এলাকায় কাক ও ফিঙের কবল থেকে একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহায়তা সেটিকে অবমুক্ত করা হয়।জানা যায়, কাক ও ফিঙের দল আক্রমণ করে একটি লক্ষ্মীপেঁচাকে গাছ থেকে ফেলে দেয়। স্থানীয় কয়েক যুবক পেঁচাটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। আহত লক্ষ্মীপেঁচাটিকে ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হয়।বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লক্ষ্মীপেঁচাটি আহত ছিল। শ্রীমঙ্গল পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যার দিকে পেঁচাটির শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক হলে বন বিভাগের লোকদের সঙ্গে নিয়ে অবমুক্ত করা হয়।স্বপন দেব আরও জানান, নিশাচর ও শিকারি পাখি হিসেবে লক্ষ্মীপেঁচার আচরণ অন্যান্য পেঁচার মতোই। গোধূলির থেকে এটি সক্রিয় হয়ে ওঠে। সারা রাত শিকার করে। মাঝে মাঝে দিনের বেলায়ও দেখা মেলে।গতকাল রোববার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাখিটিকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা আনিসুজ্জামান, স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব।পরিবেশ সম্পর্কিত আরও পড়ুন:কমবে শৈত্যপ্রবাহ, বাড়বে তাপমাত্রাউত্তরে বইছে শৈত্যপ্রবাহ, দক্ষিণেও বাড়বে শীতমাঘের শুরুতে জেঁকে বসবে শীতনীরবে চলে গেলেন লুপ্ত ধানের সংগ্রাহকজীববৈচিত্র্য হ্রাস রোধে 'সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া' ঘোষণাট্যানারি স্থানান্তরেও নদী দূষণ কমেনিবিদ্যুৎ উৎপাদনে অ্যামোনিয়া, জাপানি প্রতিষ্ঠানের ৬০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা
7
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখে উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় যোগ্য, দক্ষ, কর্মক্ষম এবং দেশপ্রেমিক নেতৃত্বের ওপর আস্থাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সেনাবাহিনী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুসংহতকরণে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। যারা সুশিক্ষিত, কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী এরূপ যোগ্য অফিসারদের কাছে নেতৃত্ব ন্যস্ত করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০১৮'-এ প্রদত্ত ভাষণে একথা বলেন।আদর্শগত ভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সামরিক বাহিনীর জন্য অত্যন্ত মৌলিক এবং মুখ্য বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, যাতে সেনাবাহিনীর নেতৃত্ব ন্যস্ত হয় তাঁদেরই হাতে যাঁরা দেশপ্রেমিক ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।'সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেলারেল মাহফুজুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল পদ মর্যাদার সেনা কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, আমি আনন্দিত যে, সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য 'টার্বুলেটেড রেকর্ড এন্ড কমপারেটিভ ইভালুয়েশন (টিআরএসিই)'-এর মতো একটি আধুনিক পদ্ধতির প্রচলন করা হয়েছে। যা পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের তুলনামূলক মূল্যায়ন প্রকাশ করে।উপযুক্ত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই যেকোনো বিজয় বা সাফল্য অর্জন সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন পদোন্নতির ক্ষেত্রে তাদেরকে বিবেচনায় আনতে হবে।তিনি বলেন, তাঁদের শিক্ষা, মনোভাব, সামাজিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য নিরীক্ষা করেই পদোন্নতি প্রদান করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে উন্নত পেশাগত মান ও যোগ্যতাসপন্ন অফিসারদের অবশ্যই অগ্রাধিকার দেয়া উচিত।পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্যের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, 'আমরা যুদ্ধ চাই না। তবে, যেকোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ আমাদের থাকতে হবে।
9
আজ বুধবার (১২ জানুয়ারি) বেলা সোয়া একটা! কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তখন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ২ নম্বর আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে সর্বশেষ যুক্তি উপস্থাপন করছিলেন বিশিষ্ট আইনজীবী রানা দাশগুপ্ত। যুক্তি শেষ হওয়ার পর মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। এমন সময় কাঠগড়ায় দাঁড়ানো ওসি প্রদীপ কুমার দাশ কান্নাকাটি শুরু করেন এবং বিচারকের দৃষ্টি আকর্ষণ করে কিছু বলার জন্য ১০ মিনিট সময় চান। এরপর প্রদীপ বলতে থাকেন, সিনহার হত্যাকাণ্ডের সঙ্গে তিনি মোটেও জড়িত ছিলেন না। লিয়াকতই (বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক) গুলি করে সিনহাকে হত্যা করেছেন। গুলি করে সিনহাকে হত্যার পর তাঁকে (প্রদীপকে) খবর দিয়েছিলেন লিয়াকত। ওই ঘটনায় নিজেকে তিনি নির্দোষ দাবি করে আদালতের সহায়তা কামনা করেন। প্রদীপের বক্তব্য শুনে আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল কিছু বলেননি। তিনি (বিচারক) এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য এজলাসে উপস্থিত বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ জাহাঙ্গীরকে ইশারা দেন। মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দি কিংবা সাফাই সাক্ষ্যে ওসি প্রদীপ কুমার দাশ এ কথা বলেননি যে লিয়াকতের গুলিতে সিনহার মৃত্যু হয়েছে। আজ এ কথা আদালতে কান্নাকাটি করে বললে বিশ্বাসযোগ্য হয় কী করে? তিনি (প্রদীপ) টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাঁর এলাকায় কেউ খুন হলে দায়দায়িত্ব তাঁর ওপর বর্তায়। কীভাবে খুন হলো, সেই ব্যাখ্যা তাঁকেই দিতে হবে। ওসি প্রদীপ ঘটনার পর গত এক-দেড় বছরে সেই ব্যাখ্যা দেননি। আজ দিলে গ্রহণযোগ্যতা পাবে না।এরপর আদালত আলোচিত সিনহা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ৩১ জানুয়ারি নির্ধারণ করেন। আইনজীবীরা বলেন, বুধবার সকাল থেকে মেজর সিনহা হত্যা মামলার ২ নম্বর আসামি প্রদীপ কুমার দাশের পক্ষে সর্বশেষ যুক্তি উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী রানা দাশগুপ্ত। তিনি বলেন, সিনহা হত্যা মামলায় কিছুতেই প্রদীপ জড়িত থাকতে পারেন না। ইয়াবা ব্যবসায়ীরা তাঁকে (প্রদীপকে) ফাঁসিয়েছেন। কারণ, তিনি (প্রদীপ) টেকনাফের ইয়াবা নির্মূলে বড় ভূমিকা রাখেন। আর মামলার তদন্তভার র্যাবের হাতে দেওয়ার মাধ্যমে প্রচলিত আইনের ব্যত্যয় হয়েছে। র্যাবের এ তদন্ত প্রশ্নবিদ্ধ। কোনো ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী র্যাবকে তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। সিনহা হত্যার দায় নিতে অস্বীকৃতি জানান ওসি প্রদীপের এই আইনজীবী।আদালত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এ সময় আদালতের কাঠগড়ায় ছিলেন ওসি প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ জন আসামি। সকাল সাড়ে ৯টায় জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে ১৫ আসামিকে আদালতে আনা হয়। বেলা আড়াইটার দিকে সব আসামিকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নেওয়ার সময় ভেতর থেকে কান্নাকাটি করে পুলিশ কনস্টেবল ও মামলার আসামি সাফানুল করিমসহ কয়েকজন চিৎকার করে বলতে থাকেন, 'লিয়াকতের গুলিতে সিনহার মৃত্যু হয়েছে। গুলি করে সিনহাকে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের চারজনকে (সাফানুল করিম, আবদুল্লাহ আল মামুন, কামাল হোসেন ও রুবেল শর্মা) ডেকে পাঠান লিয়াকত আলী। লাশ পোস্টমর্টেম করার জন্য আমাদের ডাকা হয়। আমাদের চারজনের কী দোষ? আমরা নিরপরাধ। আমরা সরকারের সহায়তা চাই।'আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, আজ বুধবার চতুর্থ দিনে ওসি প্রদীপের পক্ষে অসমাপ্ত যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত। এর আগে মামলার অবশিষ্ট ১৪ জনের যুক্তি উপস্থাপন সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা হবে।আইনজীবীরা বলেন, ৭ ডিসেম্বর পর্যন্ত সময়ে মামলার ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলার ১৫ আসামির সাফাই সাক্ষ্য হয়ে গেছে। এখন শুধু রায়ের অপেক্ষা। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজার-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।
6
অষ্টম দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছেন তা এত দিন না বললেও আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া মুখ খুলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৪৯৮ জন রুশ সেনা নিহত এবং ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনের ২ হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ৭০০ সেনা।তবে ইউক্রেন তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক হিসাব না দিলেও রুশ সেনাদের নিহতের হিসাব দিয়েছে। কিয়েভের দাবি, তারা ৫ হাজার ৮৪০ রুশ সেনাকে হত্যা করেছে।বিবিসি বলেছে, দুই দেশ সেনা নিহতের যে সংখ্যা উল্লেখ করেছে, তা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।এদিকে এক ভিডিও বার্তায় গতকাল বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'প্রথম ছয় দিনের যুদ্ধে প্রায় ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। বিমান হামলা ও বোমা দিয়ে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না ক্রেমলিন।'বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলাগুলিতে ২১ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খারকিভের মেয়র।অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করে বলেছে, ইউক্রেনে রাশিয়ার হাজার হাজার সেনাসদস্য নিহত হয়েছেন।ইউক্রেনে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে রাশিয়ার হামলায় জরুরি সেবা বিভাগের ১০ সদস্য নিহত হয়েছেন এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে ২ হাজারের বেশি।জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সাত দিনে অন্তত ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে শরণার্থী হয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
3
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ করা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।বুধবার দুপুর দুইটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ পাঁচ সদস্যের একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে।
6
'জেট ল্যাগ ভালোবাসা' শিরোনামের নতুন একটি গান দর্শক-শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। গানটির রেকর্ডিং নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন বিপ্লব। শিগগির এই গানের ভিডিও চিত্র ধারণেরও কাজ শুরু হবে। 'জেট ল্যাগ ভালোবাসা' শিরোনামের গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। গানটিতে বিপ্লবের সঙ্গে তার সমসাময়িক এক নারী শিল্পীও কণ্ঠ দিয়েছেন। বিডি প্রতিদিন/ফারজানা
2
দেশে মুঠোফোনের অবৈধ আমদানি বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)। তারা বলছে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার স্মার্টফোন আমদানির ওপর মোট কর হার ৩২ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ করেছে। এ কারণে মুঠোফোনের দাম বেড়েছে।বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিএমপিআইএ আরও বলেছে, দাম বাড়ায় গত কয়েক বছরের তুলনায় ২০১৯ সালে অবৈধ মুঠোফোনের বাজার আরও বড় হয়েছে। তাদের দাবি, দেশের মুঠোফোন বাজারের প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ এখন অবৈধ পথে আমদানি হওয়া ব্যবসার দখলে, যার আনুমানিক বাজারমূল্য হতে পারে চার হাজার কোটি টাকা। এতে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল মঙ্গলবার অবৈধ মুঠোফোন ঠেকানোর প্রযুক্তি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বা এনইআইআর চালু করতে দরপত্র আহ্বান করে। পরদিন অর্থাৎ আজ বুধবার এক বিজ্ঞপ্তি পাঠিয়ে বিএমপিআইএ সরকারের রাজস্ব হারানোর চিত্র তুলে ধরে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ পথে আসা মুঠোফোনের হুমকিতে বন্ধ হয়ে যেতে পারে দেশীয় উৎপাদন। বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ২০১৬ সালে বাংলাদেশেই মুঠোফোন কারখানা করার জন্য মুঠোফোন প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে প্রায় সব প্রধান মুঠোফোন কোম্পানি দেশের বিভিন্ন জায়গায় নিজেদের কারখানা গড়ে তুলেছে। এতে একদিকে যেমন আমদানিনির্ভরতা কমেছে, অন্যদিকে দেশে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বিদেশি বিনিয়োগও বাড়ছে। বিএমপিআইএর দাবি, ইতিমধ্যে বাংলাদেশে ৯টি প্রতিষ্ঠান মুঠোফোন উৎপাদনের উদ্দেশ্য কারখানা গড়ে তুলেছে এবং আরও কিছু প্রতিষ্ঠান কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। দেশের চাহিদার প্রায় ৫০ থেকে ৬০ ভাগ মুঠোফোন এখন দেশেই উৎপাদিত হচ্ছে। অবৈধ পথে আসা মুঠোফোনের কারণে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি করে বিএমপিআইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ওয়ারেন্টি পণ্য কিনে তাঁরা প্রতারিত হচ্ছেন। তাঁরা অনুমোদিত মেরামত সেবা পাচ্ছে না। তাই নষ্ট ফোন সারাতে গুনতে হচ্ছে অনেক টাকা। বিএমপিআইএর দাবি, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার নামের প্রযুক্তিটির মাধ্যমে বাজারে থাকা আসল বা নকল হ্যান্ডসেটের পরীক্ষা সহজেই করা যাবে। হ্যান্ডসেট ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিটিআরসি অচিরেই এ প্রযুক্তি গ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বিএমপিআইএকে জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকে কমিশন এ-বিষয়ক একটি প্রস্তাব অনুমোদনের পর সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে। সরকারের অনুমোদন পেলে মার্চ-এপ্রিলের মধ্যে এ প্রযুক্তির প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের কাজ শেষে এনইআইআর স্থাপনের কাজ শেষ করা যাবে। এনইআইআর স্থাপনের কাজ শেষ হলে বিটিআরসি অবৈধ পথে আসা নকল ও অবৈধ হ্যান্ডসেট তাৎক্ষণিকভাবে বন্ধের ব্যবস্থা করতে পারবে।
0
বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া সেই পাঁচ শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সব লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতেই একজনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পকেটে পাওয়া মোবাইলের মাধ্যমে পরিচয় জানা যায়। এছাড়া বুধবার বেলা ১১টায় বাকি চারজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহারে বিআইআরএস প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে সান্তাহার পৌর এলাকার কোমল দোগাছী গ্রামের লুৎফর রহমানের ছেলে সিহাব হোসেন (১৪), উপজেলার পালোয়ান পাড়ার হাসান আলীর ছেলে ইমন আলী মন্ডল (১৫), সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে শাহজাহান আলী (২৮), ছাতনী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বেলাল হোসেন (৫৫) ও পৌর শহরের ঘোড়াঘাটের মৃত আফছার উদ্দীনের ছেলে আব্দুল খালেকের (৫০) লাশ উদ্ধার করে। লাশগুলো উদ্ধারের পর মঙ্গলবার রাতে নিহত শাহজাহান আলীর বাবা নাছির উদ্দীন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। এদিকে, আগুন লাগার খবর শুনে বগুড়া থেকে জেলা প্রশাসক জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। উল্লেখ্য, কারখানাটিতে দুই শিফটটে ৭২ জন শ্রমিক-কর্মচারী কাজ করতেন। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পাশাপাশি সহকারী শ্রমিক হিসেবে কিশোররাও কাজ করে এই কারখানায়। ২০২০ সাল থেকে সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ইসমাঈল হোসেন, জিয়াউল নাছিম রাঙ্গা ও মনোয়ার হোসেন- এই চারজনের যৌথ মালিকানায় কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। বিডি প্রতিদিন/কালাম
6
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে জরুরিভাবে জাতীয় দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। পাশাপাশি বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে বন্যাকবলিত মানুষদের জন্য ছয় দফা সুপারিশ করা হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত 'হাওর এলাকার হাহাকার' শীর্ষক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানানো হয়। সুপারিশগুলো হলো-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে কৃষক ও মৎসজীবীদের জরুরি সহায়তা ও পুর্নবাসন, বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকদের বাঁচাতে আগামী বৈশাখী ফসল তোলার আগ পর্যন্ত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা, বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির তদন্ত করা ও দোষীদের শাস্তি নিশ্চিত করা, হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধগুলোকে যুগোপযোগী ও ডিজাইনে পরিবর্তন আনা এবং শুকনো মৌসুমে হাওর এলাকার নদ-নদী, খাল-বিল ও হাওর খনন করাসহ স্থায়ী ও টেকসই সমাধান এবং জরুরি ভিত্তিতে দুর্যোগ কাটাতে স্বল্পমূল্যে খোলা বাজারে খাদ্যদ্রব্য বিক্রি করা। সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, 'সরকারি দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার কারণে হাওরাঞ্চলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাওরের বাঁধগুলো সঠিকভাবে আটকানো হলে এমন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতো না। সরকারের ভুলের কারণে বন্যাকবলিত ৩০-৪০ লাখ মানুষ সর্বহারা হয়ে গেছে।' এ বিষয়ে সরকারকে একটি পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, 'হাওর এখনও দুর্গত এলাকা ঘোষণা না করায় ত্রাণ-তহবিল আসছে না। দুর্নীতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।' তিনি আরও বলেন, 'সরকারকে এ ধরনের দুর্যোগপূর্ণ এলাকায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। যথাসময়ে যথাযথভাবে বাঁধ নির্মাণ করা হলে আজ প্রায় দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতো না।' পাশাপাশি পানি শুকিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে সার-বীজ দেয়ার আহ্বান জানান তিনি। পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'ইউরিনসহ নানা কেমিক্যালের কারণে গবাদিপশু মারা যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে।' সেখানে ক্ষতিকারক কী ধরনের ক্যামিকেল রয়েছে সেটি নির্ণয়ে উচ্চপর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন ও মৃত গবাদিপশুগুলো পরীক্ষা-নিরীক্ষারও দাবি জানান তিনি। প্লাবিত হাওর এলাকাকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করলে সরকারের কি ক্ষতি হবে-এমন প্রশ্ন তুলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন বলেন, 'সেখানে প্রায় দুই কোটি মানুষ বন্যাকবলিত হয়েছে। এরপরও তাকে স্বাভাবিক পরিস্থিতি মনে করা হচ্ছে।' এ বিষয়ে সরকারকে জ্ঞানাজর্নের পরামর্শ দিয়ে তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে জাতীয় দুর্গত এলাকা ঘোষণা করার আহ্বান জানান।
6
দুদকের করা অর্থপাচার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।লিওন বলেন, অর্থ পাচারের দুই মামলাতেই চার সপ্তাহের রুল দিয়েছেন আদালত।
6
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর একটি গুজব ফেসবুকে ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে, 'আগামী ১০-১৫ দিনের মধ্যে বৃষ্টি আসলে কেউ যাতে না ভিজে। কারণ হিসেবে সীতাকুণ্ডে কন্টেইনারে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরিত হয়েছে, যেটি দূষিত বাতাসের সঙ্গে মিশে গেছে। এই জন্য অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে' বলে দাবি করা হচ্ছে। সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে 'ডিএমপি' পরিচালকের।এই বিষয়ে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকা'কে খবরটি 'গুজব' বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'অ্যাসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হাইড্রোজেন পার অক্সাইড দাহ্য পদার্থ নয়। বিস্ফোরক জাতীয় পদার্থও নয়। এই পদার্থে ৬০ ভাগ পানি, বাকিটা অক্সিজেন।'বিস্ফোরক পরিদপ্তর কর্মকর্তা বলেন, 'এটি সিরিয়ালে থাকা ৫ নম্বর পদার্থ। এটি যদি বিপজ্জনক হতো তাহলে ঘটনার পর থেকে হাজার হাজার মানুষ সেখানে কাজ করতে পারতো না। আমি নিজেও তিন দিন গিয়েছি, কাজ করেছি। কই আমারতো কিছু হলো না, ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজ করছেন তাদেরও কিছু হলো না।'সীতাকুণ্ডের দগ্ধরা অন্য দগ্ধদের মতো নয়: বার্ন ইনস্টিটিটিউটের পরিচালকএদিকে খবরটি পোস্ট করতে দেখা গেছে, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর নামে থাকা ফেসবুক ওয়ালেও।সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে এখানেক্লিককরুনপ্রায় সব পোস্টের ক্যাপশনে যে গুজবটি লেখা হচ্ছে-রেড অ্যালার্ট: ১০-১৫ দিনের মধ্যে কোনো বৃষ্টি আসলে কেউ এটাতে ভিজবেন না। চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকার মানুষজন আগামী কয়েক দিন অন্তত বৃষ্টিতে ভিজবেন না। ঘর থেকে বের হলে সারাক্ষণ সঙ্গে ছাতা রাখুন। হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সঙ্গে বৃষ্টির পানি মিশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে। তাই যত দূর সম্ভব বৃষ্টি এড়িয়ে চলুন। বিশেষ করে বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দেবেন না। যতটুকু খারাপ ঘটে গিয়েছে এর চেয়ে বেশি কিছু যাতে না ঘটে, সবাই সচেতন থাকুন নিজের অবস্থান থেকে। সকলকে সতর্ক বার্তাটি প্রধান করুন, নিজে বাঁচুন, অন্য কে ও সাহায্য করুন ডিএমপি পরিচালক, নিউজটি ছড়িয়ে দিন।এই সম্পর্কিত সর্বশেষ:সীতাকুণ্ডে বিস্ফোরণ: রবির অপেক্ষায় ছোট বোন রিমঝিমসীতাকুণ্ডে বিস্ফোরণে মানিকগঞ্জের নিহত ফায়ারম্যান রানার দাফন সম্পন্নসীতাকুণ্ডে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীসীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতদের মধ্যে আছেন ফায়ার সার্ভিসের ৫ কর্মীকারও হাত উড়ে গেছে, কারও শরীরের অর্ধেকই পোড়াঅগ্নিদগ্ধদের রক্ত দিতে মধ্যরাতে হাসপাতালে ছুটলেন চবির শত শত শিক্ষার্থীভোর পাঁচটাতেও জ্বলছিল ডিপো, পুড়েছে ৫০০ কনটেইনার
6
কপ-২৬ এর দ্বিতীয় দিনেও গ্লাসগো শহরে পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত আছে। সোমবার (২ নভেম্বর) সম্মেলনস্থলের সামনে এক বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এ বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী ও পরিবেশকর্মী অংশ নেয়। গ্লাসগো ছাড়াও স্কটল্যান্ডের অন্য শহরগুলোতেও এ আন্দোলন অব্যাহত আছে। গত রবিবার কপ-২৬ সম্মেলন শুরু হয়। প্রতি বছরের মতো এবারেও বিশ্বনেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে গ্লাসগোতে বিক্ষোভ করছেন হাজার হাজার পরিবেশকর্মী। খবর স্কাই নিউজের। পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বলেন, জলবায়ু সম্মেলনে আমরা আর কথার ফুলঝুরি নয়। এবার বাস্তবায়ন দেখতে চাই। কোনো ব্যাখ্যা কিংবা প্রতিশ্রুতি শুনতে আমরা রাজি নই। কেননা আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না।
3
নিজেকে সুদর্শন ও স্মার্ট দেখাতে কে না চায়? হোক সে নারী কিংবা পুরুষ। সৌন্দর্যচর্চা এখন শুধু মেয়েদের বিষয় নয়, ছেলেদেরও বটে। দুই দশক আগেও ছেলেদের রূপচর্চা কেবল হেয়ার কাটিং ও শেভিংয়ে সীমাবদ্ধ ছিল। এখন ছেলেদের অনেকেই নিজেদের তারুণ্য ধরে রাখতে বিভিন্ন ধরনের ফেসিয়াল করিয়ে থাকেন। মেয়েদের পাশাপাশি রূপচর্চার কেন্দ্রগুলোতে তাই ছেলেদের উপস্থিতিও এখন চোখে পড়ার মতো। হেয়ারোবিক্সের রূপবিশেষজ্ঞ শাদীন মাহবুব বললেন, 'সাধারণত ছেলেরা ঘরের বাইরে বেশি সময় থাকে। তাই তাদের ত্বকের প্রতি যত্নশীল হওয়া উচিত। এবং নিয়মিত ত্বক পরিষ্কার রাখাও জরুরি। যেমন বাইরে বের হওয়ার আগে হাত-মুখ ধুয়ে সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন। ধুলাবালিতে একাকার হয়ে অফিসে ঢুকে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এ ছাড়াও ভেজা টিস্যু দিয়ে মুখ মুছে নিতে পারেন। অনেক ছেলেরই নাকের দুপাশে, ঠোঁটের কোণে কিংবা থুতনিতে ব্ল্যাকহেডস ওঠে। এটা সাধারণত ধুলাবালি ও ঘাম থেকেই হয়। তাই অন্তত মাসে একবার ত্বকের ফেসিয়াল করে নেওয়া ভালো।' ফেসিয়ালের প্রধান উপকরণ হচ্ছে প্যাক। কোন ত্বকের জন্য কোন প্যাক প্রযোজ্য, তা নির্ভর করে প্যাকে কী কী উপাদান আছে তার ওপর। এ ছাড়াত্বকভেদে ফেসিয়ালে রয়েছে ভিন্নতা। যাঁদের শুষ্ক ত্বক তাঁরা সানবার্ন ফেসিয়াল করাতে পারেন। এটি রোদে পোড়া ত্বকের জন্যও উপকারী। তা ছাড়া এই ফেসিয়ালটি টিনএজাররাও করতে পারেন। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা অ্যালোভেরা ও গোল্ড ফেসিয়াল করাতে পারেন। আর যাঁদের ত্বকে ব্রণের সমস্যা আছে, তাঁরা আয়ুর্বেদিক ফেসিয়াল করাতে পারেন। সাধারণ ত্বকের ক্ষেত্রে নিয়মিত একটু যত্ন নিলেই হয়। তবে ব্ল্যাকহেডস দূর করতে নিয়মিত ফেসিয়াল করুন। চাইলে নিজেও ঘরে বসে ফেসিয়াল করতে পারেন। রোদে পোড়া ভাব কমাতে লাগাতে পারেন চন্দনের প্যাক। বাজারে এখন অনেক ধরনের স্ক্র্যাব পাওয়া যায়। দুই-তিন দিন পর পর সেটি দিয়ে ত্বক কিছু সময় ম্যাসাজ করতে পারেন। গরম পানিতে ভাপ নিয়ে ধীরে ধীরে দুই আঙুলের ডগা দিয়ে চেপে ব্ল্যাকহেডস বের করতে পারেন। তিন দিন পর পর রাতে ঘুমানোর আগে উপটান লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। জেনে রাখুন * আপনার ত্বক কোন ধরনের তা কোনো রূপবিশেষজ্ঞ বা ডারমাটোলিজিস্ট দ্বারা জেনে নিন। * আপনার ত্বকের জন্য কোন ফেসিয়ালটি কার্যকর তা জেনে নিন। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না, তা-ও জেনে নেওয়া ভালো। * ফেসিয়াল অভিজ্ঞদের কাছে করানোই ভালো।
4
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরীমণি। সেই মামলার বিষয়ে কথা বলতে পরীমণিকে ডেকে নিয়েছে সাভার থানা পুলিশ। রোববার দুপুরে পরীমণি সেখানে গেছেন। সমকালকে নিশ্চিত করছেন সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম। তিনি বলেন, 'পরীমণি থানায় এসেছেন। তবে এ বিষয়ে এখনই নয়, পরে জানানো হবে।' পরীমণি প্রবেশের পরপরই সাভার মডেল থানায় নিরাপত্তা জোরদার করা হয়। থানার মূল ফটক আটকে রাখা হয়েছে। সেখানে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে একটি সাদা প্রাইভেটকারে করে সাভার মডেল থানায় যান পরীমণি। সেখানে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন তিনি। ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ১৪ জুন ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা করেন পরীমনি। এতে ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করা হয়। মামলার পরপরই রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
2
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস এবং ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার পর রাজধানীর বকশীবাজারে আদালত এলাকা থেকেই শিমুল বিশ্বাসকে পুলিশ আটক করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। এদিকে খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে বিকেলে রাজধানীর নয়া পল্টনে মিছিল বের হলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর সেখান থেকে ছাত্রদল সভাপতি রাজীব হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।
6
ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ শাখা রেভল্যুশনারি গার্ড। শহরটিতে অবস্থিত ইসরায়েলের বিভিন্ন 'কৌশলগত স্থাপনা' লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার এক বিবৃতি দিয়ে ওই হামলার দায় স্বীকার করে রেভল্যুশনারি গার্ড। বিবৃতিতে বলা হয়, (ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে) ইসরায়েলের হামলার পুনরাবৃত্তি হলে কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। এর আগে রোববার সকালে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ নিয়ে কুর্দিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও, কেউ নিহত হননি। তবে বেসামরিক এক ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে এ হামলাকে 'ভয়াবহ' উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরবিলে মার্কিন কনস্যুলেটের নতুন ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে কোনো মার্কিন আহত হননি। তাঁদের কোনো স্থাপনাও ক্ষতির মুখে পড়েনি। তেহরানের বিবৃতি প্রকাশের আগে ওই হামলার জন্য ইরানকে দায়ী করেন তিনি। তবে এ নিয়ে তিনি খোলাসা করে কিছু বলেননি। এদিকে ইরবিলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি কর্মকর্তা। ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি বলে নিশ্চিত করেন তিনি। ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের ওপর প্রায়ই হামলা চালিয়ে আসছেন ইরান-সমর্থিত শিয়া যোদ্ধারা। বিমান হামলা করে এর পাল্টা জবাবও দিয়ে থাকে ওয়াশিংটন। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ওপর আগেও রকেট ও ড্রোন (চালকবিহীন বোমারুবিমান) হামলা হয়েছে। তবে গত কয়েক মাসে এমনটা ঘটেনি।
3
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে 'মানবতার মা' হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। ১৭ কোটি বাংলাদেশিকে সম্মানিত করেছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'মাদার অব হিউমিনিটি সমাজকল্যাণ পদক-২০২১' প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ের বাছাই কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গার ঢেউ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত হননি বরং তাদের নিজের দেশে আশ্রয় দিয়ে তাদের ভরণপোষণসহ জীবনধারনের সকল সুবিধা নিশ্চিত করেছেন। নুরুজ্জামান আহমেদ দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সর্বক্ষেত্রে সফলতার দীপশিখা উন্মোচন করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সূত্র: বাসস বিডি প্রতিদিন/আরাফাত
9
চলতি বছরের শুরুতেযুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফ্লোরিডার বাসিন্দারবার্ট স্কট পালমারকে ৬৩ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার আদালত তাকে এই সাজা দেন বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।ক্যাপিটল হিলে হামলার ঘটনায়পালমারই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি। পালমারের শাস্তির জন্য সরকারি আইনজীবীর আবেদনে বলা হয়, পালমার পুলিশ সদস্যদের লক্ষ্য করেঅগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও লম্বা খুঁটি নিয়ে হামলা চালান। পরেপুলিশ রাবার বুলেট ছুড়লে পালমারের পেটে গুলি বিদ্ধ হয়। শুক্রবার পালমারের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া এস চুটকান।পালমারের শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দণ্ড নির্ধারণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত,গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরাক্যাপিটল হিলে হামলাচালান।ওই ঘটনায় দুইজন পুলিশসহ ৫ জন নিহত হন।
3
১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে গঠিত নতুন প্রদেশের রাজধানী হলো ঢাকা। প্রশাসনিক কারণে তখন প্রয়োজন অনেক অনেক নতুন দালানকোঠা। নতুন সেসব কাঠামো নির্মাণের জন্য ইংরেজ সরকার বেছে নিল মূল শহরের উত্তরে রমনার খোলা প্রান্তরকে। একটি-দুটি করে গড়ে উঠতে শুরু করল ইংরেজ আমলাদের বসবাসের জন্য দোতলা সব বাড়ি। ঢালু ছাদের লাল রঙের বাড়িগুলো অনেকটা বিলেতি কটেজের মতো। কিন্তু বাড়িগুলোর আশপাশের পথঘাট তখনো সুবিন্যস্ত হয়নি। রমনার এই শহরতলিকে কার্যকর ও নান্দনিক নগরের রূপ দেওয়ার উদ্যোগ নিলেন নতুন গভর্নর হেয়ার। তাঁর অনুরোধে ১৯০৯ সালের জুলাই মাসে পূর্ববঙ্গের উদ্যানতাত্ত্বিক উপদেষ্টা হিসেবে ঢাকা পৌঁছালেন রবার্ট লুইস প্রাউডলক।প্রাউডলকের জন্ম ইংল্যান্ডের নর্থাম্বারল্যাণ্ডে, ১৮৬২ সালে। স্থানীয় একটি নার্সারিতে কিছুদিন কাজ শেখার পর প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি চলে যান এডিনবার্গ। ১৮৮৬ সালে শিক্ষানবিশ রূপে তিনি যোগ দিলেন লন্ডনের কিউ উদ্যানে। দুবছর হাতে-কলমে শিখলেন উদ্যানতত্ত্বের নানা বিষয়। এর পর প্রাউডলক রওনা হলেন ভারতের পথে; কর্মজীবন শুরু করলেন কলকাতার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের সহযোগী কিউরেটর পদে।শীতপ্রধান দেশ ছেড়ে উষ্ণ মণ্ডলে এসে উদ্যান রচনা ছিল তাঁর জন্য দারুণ চ্যালেঞ্জিং এক কাজ। স্বাভাবিকভাবে এই অঞ্চলের জন্য জুতসই গাছপালা সংগ্রহের প্রয়োজন পড়ল। তৎকালীন বার্মা থেকে সংগ্রহ করলেন নানা প্রজাতির পাঁচ শ গাছের নমুনা। তবে কলকাতার উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, আর ঘন ঘন ম্যালেরিয়া ও উদরাময়ে তাঁর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ল। কলকাতা ছেড়ে তিনি চলে গেলেন বম্বে। সেখানে রাবার চাষের দেখাশোনা করলেন কিছুদিন। এর পর কিছুদিন কাটালেন দক্ষিণ ভারতের নীলগিরিতে।এ সময় রেঙ্গুন নগরের ল্যান্ডস্কেপিংয়ের কাজ পেলেন প্রাউডলক। প্রায় নয় মাস রেঙ্গুনে তাঁর কর্মব্যস্ত সময় কাটল। ল্যান্ডস্কেপিংয়ের খুঁটিনাটি বিভিন্ন বিষয় প্রথম প্রয়োগের সুযোগ তিনি পেলেন রেঙ্গুনে। সেখানে থাকতেই চিঠি এল, গভর্নর হেয়ার তাঁকে ডেকেছেন ঢাকায়। নবগঠিত প্রদেশের সিভিল স্টেশন রমনাকে সাজানোর দায়িত্ব পড়েছে তাঁর ওপর। রমনাকে কেন্দ্র করে প্রথম বাগানের পত্তন করা হয় মুঘল আমলে। পুরোনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত এলাকায় তৈরি সে বাগানের নাম ছিল 'বাগ-ই-বাদশাহী'। ইংরেজ আমলের শুরুর দিকে এলাকাটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। ১৮২৫ সালে জেলের কয়েদিদের নিয়ে রমনার জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট চার্লস ড'স। তিনি কাঠের রেলিং দিয়ে ঘিরে ডিম্বাকার একটি অংশে চালু করেন ঘোড়দৌড় প্রতিযোগিতা। বুড়িগঙ্গার ধারের মূল শহরের সঙ্গে ঘোড়দৌড়ের মাঠকে যুক্ত করতে তৈরি হয় নতুন সড়ক, বর্তমানে যা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ নামে পরিচিত।ড'স সে সময় নেপাল থেকে ক্যাসুরিনা গাছের চারা আনিয়ে নতুন সড়কের দুধারে রোপণ করেন। ড'সের ঢাকা ত্যাগের পর গোটা রমনাকে ঘিরে তেমন উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজের নজির পাওয়া যায় না। তবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ঢাকার নওয়াব আব্দুল গনি ও তাঁর উত্তরসূরিদের হাত ধরে রমনার পশ্চিমাংশ এক নতুন রূপ পায়। নওয়াবদের তৈরি বাগানবাড়ি, দরবার কক্ষ, চিড়িয়াখানা আর মনোরম বাগানে রমনার একাংশ সজ্জিত হয়ে ওঠে।১৯০৯ সালে ঢাকার কাজে যোগ দিলেন প্রাউডলক। রমনাকে নিয়ে তখন তাঁর নানা স্বপ্ন। এলাকাটাকে তিনি গড়ে তুলতে চান প্যারিসের মতো করে। গভর্নর তাঁকে দিলেন পূর্ণ স্বাধীনতা। রমনাকে প্রাউডলক পরিণত করলেন রমনা গ্রিনে, যার বিস্তার বর্তমান সেক্রেটারিয়েট থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত। পৃথিবীর অন্য উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে সুদর্শন সব বৃক্ষের চারা আনিয়ে বিশেষ ব্যবস্থায় সেগুলো রোপণ করলেন ঢাকায়। স্থানীয় নমুনা সংগ্রহের জন্য নিজে ছুটে গেলেন চট্টগ্রাম, খুলনা থেকে শিলং, দার্জিলিং পর্যন্ত। সেসব কাজে তাঁর নিত্যসঙ্গী তখন অখিল চন্দ্র চক্রবর্তী। দেশি-বিদেশি বৃক্ষের সমাবেশে এমন এক ঢাকা গড়ে তুলতে চাইলেন প্রাউডলক, যেখানে বছরের বারো মাসই ফুল ফুটবে। কেমন ছিল প্রাউডলকের সেই পরিকল্পনা? এর কিছুটা দেখেছেন ঢাকার প্রবীণ নাগরিকেরা। প্রাউডলকের পরিকল্পনায় রমনাজুড়ে দেশি-বিদেশি দুধরনের শোভাবর্ধনকারী বৃক্ষেরই চমৎকার এক সমাবেশ ঘটে। দেশি কৃষ্ণচূড়া, জারুল, নাগলিঙ্গম, তাল, তেঁতুলের পাশাপাশি নগরের বুকে জায়গা করে নেয় বিদেশি সিলভার ওক, ব্ল্যাকবিন, গ্লিরিসিডিয়া প্রভৃতি বৃক্ষ। নিসর্গী দ্বিজেন শর্মা এ নগরের প্রকৃতি ও বৃক্ষসম্পদ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি যখন ঢাকার পথতরু নিয়ে তাঁর 'শ্যামলী নিসর্গ' বইটি লেখা শুরু করেন, তখন প্রাউডলকের রোপণ করা চারাগুলো পরিণত হয়ে ছায়া দিচ্ছে ঢাকাবাসীকে।কার্জন হলের সামনের সড়কে সিলভার লিফ ওক, ফুলার রোডে জারুলের সারি, সেক্রেটারিয়েট ঘিরে পাদাউকের সারি, ঢাকা ক্লাব থেকে সড়ক ভবন পর্যন্ত সেগুনের বীথি, নিউমার্কেটের পশ্চিমে বটবীথি, হলি ফ্যামিলি হাসপাতালের রাস্তায় গ্লিরিসিডিয়ার দীর্ঘ সারি, শাহবাগে কৃষ্ণচূড়া, ঢাকা মেডিকেল কলেজের সামনে গগন শিরীষ-এ রকম অনেক উদাহরণ উল্লেখ করেছেন তিনি, যার অধিকাংশ রোপণ করেছিলেন প্রাউডলক ও তাঁর সহযোগী অখিল বাবু।বঙ্গভঙ্গ রদের কারণে প্রাউডলক তাঁর পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন করতে পারলেন না। ঢাকায় আট বছর আট মাসের কর্মজীবন শেষে তিনি ভারতবর্ষ ছেড়ে ফিরে যান বিলেতে। তবে ঢাকাকে তিনি কখনো ভুলতে পারেননি। স্বপ্নের মতো সাজাতে চেয়েছিলেন যে শহরকে, সে শহরে তিনি ফিরে এসেছেন বারবার। ১৯২৯ সালে স্ত্রী রোসেটাকে নিয়ে এসেছিলেন ঢাকা, থেকেছিলেন প্রায় ছয় মাস। ব্যক্তিজীবনে ম্যালেরিয়ায় বড্ড ভুগেছিলেন; তাই মশা দমনের দেশীয় পদ্ধতি নিয়ে বেশ কিছু কাজ করেছিলেন সে সময়ে। প্রাউডলক ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন। প্রাউডলকের ল্যান্ডস্কেপিংয়ে ঢাকা কীভাবে বদলে গিয়েছিল, তার মুগ্ধ বর্ণনা পাওয়া যায় কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর স্মৃতিকথায়, 'স্থাপত্যে কোনো একঘেয়েমি নেই, সরণি ও উদ্যান রচনায় নয়া দিল্লির জ্যামিতিক দুঃস্বপ্ন স্থান পায়নি। সর্বত্র প্রচুর স্থান, ঘেঁষাঘেঁষি ঠেলাঠেলির কোনো কথাই ওঠে না।' প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক প্রতুলচন্দ্র রক্ষিত ১৯৩০-এর দশকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর 'পেরিয়ে এলাম' গ্রন্থের 'রমনা' অধ্যায়ে উঠে এসেছে সে সময়ের রমনার বিস্তারিত স্মৃতিকথা। তিনি লিখেছেন, 'বঙ্গভঙ্গের পর লর্ড কার্জন এই প্রান্তরে গড়ে তুললেন তাঁর নতুন প্রদেশের রাজধানী। দীর্ঘ ও প্রশস্ত রাজপথ হল, অ্যাভিনিউ হল, দুদিকে সারি সারি গাছ। প্রচুর দোতলা চকমিলানো বাড়ি উঠল বড় বড় ইংরেজ অফিসারদের জন্য। প্রত্যেকটি বাড়ির চারদিকে চার-পাঁচ বিঘে জমি, সামনে সবুজ লন আর পেছনে বাগান। এক রমণীয় শহর গড়ে তোলা হল, এর নাম হল রমনা।'দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গত শতকের সত্তর দশকের শেষভাগে ব্যাপক বৃক্ষনিধনের ফলে নিসর্গশোভার প্রায় সবটুকুই হারায় ঢাকা। এর পর কেটে গেছে আরও চার দশক। কখনো রাস্তা বড় করা, কখনো নতুন ভবন তৈরি, আবার কখনো নিরাপত্তার অজুহাতে কুড়ালের কবলে পড়েছে একের পর এক শতাব্দীপ্রাচীন বৃক্ষ। দুষ্প্রাপ্য থেকে বিলুপ্তির খাতায় নাম লেখানো উদ্ভিদরাজির সংখ্যাও কম নয়। গ্রীষ্মের দীর্ঘ দুপুরে শীতল ছায়া দেওয়া বৃক্ষের এখন বড় অভাব, শীতের ঝরে পড়া পাতার দেখা মেলাও এ শহরে ভার। উজ্জ্বল নীল আকাশটাকে ধুলায় ধূসরিত করে ফেলেছে এই শহর। আর ওদিকে নিষ্প্রাণ রমনার বিচ্ছিন্ন প্রান্তে প্রাউডলকের রোপণ করা অল্প কয়টি গাছ গুনছে তাদের জীবনের শেষ দিনগুলি।সহায়ক সূত্র:১. দ্য জার্নাল অব দ্য কিউ গিল্ড, জুন, ১৯৩৬২. শ্যামলী নিসর্গ, দ্বিজেন শর্মা, বাংলা একাডেমি, ১৯৮০লেখক: অধ্যাপক, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা
2
গতকাল বৃষ্টি মাথায় নিয়েই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাজধানী ঢাকাসহ কিছু জায়গায় আবার বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর দিনভর কোথাও আবহাওয়া ছিল শুষ্ক, কোথাও আবার থেমে থেমে বৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবারও বজ্রপাত ও বৃষ্টির শব্দে সকালে ঘুম ভেঙেছে নগরবাসীর। ভোর সাড়ে ৫টার পর ঢাকার আকাশে ছিল মেঘের গর্জন। বজ্রপাতে অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন। এরপরই শুরু হয় বৃষ্টি। অবশ্য সকাল ৮টার মধ্যে থেমেও যায় বৃষ্টি। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকাল ৯টার কিছু পরে কালো মেঘে যেন সন্ধ্যা নামে এ নগরে। এরপরই শুরু হয় কালবৈশাখী, বজ্রপাত সঙ্গে তুমুল বৃষ্টি। কিছুক্ষণ পর ঝর থেমে গেলেও বৃষ্টি থাকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ঈদের দিন ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ঈদের দিন রংপুর বিভাগে কোনো বৃষ্টি ছিল না। এরপর মোটামুটি সারাদিনের আবহাওয়া ভালোই ছিল ঢাকায়। ঈদের আনন্দ উদযাপনে বাদ সাধেনি প্রকৃতি। আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। আগামী পাঁচ দিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাত ৩টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
6
ভারতে কয়েকদিন আগে দিল্লি পুলিশ মুসলিম নারীদের 'নিলাম' অ্যাপ বুল্লি বাই কাণ্ডে একজনকে গ্রেফতার করেছিল। এবার বিতর্কের ঝড় তোলা আরেক অ্যাপ 'সুল্লি ডিলস'র মূল হোতাকেও গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। খবর এনডিটিভির। অবশ্য বুল্লি বাইয়ের আগেই 'সুল্লি ডিলস' নামক একটি অ্যাপ বিতর্কের সৃষ্টি করেছিল ভারতজুড়ে। তবে সেই অ্যাপের নির্মাতা এত দিন ছিলেন অধরা। সেই অ্যাপেও মুসলিম মেয়েদের বিকৃত ছবি আপলোড করে নিলামের বিজ্ঞাপন দেওয়া হতো। সেই সুল্লি ডিলস অ্যাপের নির্মাতা এবার গ্রেফতার হলেন মধ্য প্রদেশের ইন্দোর থেকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এই গ্রেফতার করে। আটককৃতের নাম ওমকারেশ্বর ঠাকুর। এর আগে সম্প্রতি বিতর্ক শুরু হয় বুল্লি বাই অ্যাপ নিয়ে। দিল্লির এক নারী সাংবাদিক এই অ্যাপ নিয়ে অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। অ্যাপটিতে সাংবাদিকের সম্মতি ছাড়াই তার বিকৃত ছবি আপলোড করা হয়। বুল্লি বাই অ্যাপে আদতে মুসলিম নারীদের টার্গেট করা হতো। এক ভার্চুয়াল নিলামে তাদের ছবি রাখা হতো। আর সেই নিলামে যাতে পুরুষরা আগ্রহী হয়, সেই চেষ্টা করা হতো। এদিকে এই অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে নামে। আসাম থেকে গ্রেফতার করা হয় এই অ্যাপের মাস্টারমাইন্ড নীরজ বিষ্ণোইকে। এ ছাড়া আরো তিনজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সূত্র : হিন্দুস্তান টাইমস বিডি-প্রতিদিন/শফিক
3
কুড়িগ্রামে কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলে দুর্ভোগ কমাতে সাড়ে ৪ শত বালুর বস্তা ফেলে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে দিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরাই বালুর বস্তা ফেলে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করে দেন। কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি বৃষ্টি ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। এতে করে এই সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে নবগঠিত ছাত্রলীগ উদ্যোগী হয়ে সড়কটি মেরামতের কাজ করে দেন। এতে করে পাঁচগাছী, যাত্রাপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ জেলা সদরের সঙ্গে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ জানান, মানুষের দুর্ভোগ কমাতে জেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে বালুর বস্তা ফেলে নির্মাণাধীন ব্রীজের পাশের বাইপাস সড়কটি মেরামত করে দেওয়া হয়েছ। এতে করে লক্ষাধিক মানুষের চলাচলের দুর্ভোগ কমেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, আসন্ন বন্যার পানি বৃদ্ধি পেয়ে সড়কটি ডুবে গেলে তখন সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য ড্রাম দিয়ে ভাসমান ব্রীজ নির্মাণ করে দেওয়া হবে।
6
বিজয়ের ৫০ বছর পরও স্বাধীনতা-বিরোধী অপশক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ মন্তব্য করে আওয়ামী লীগের নেতারা দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সব অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে সোনার বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীতে বিজয় শোভাযাত্রায় এ শপথ নেন তাঁরা।শোভাযাত্রা ঘিরে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ জন্য দুঃখ প্রকাশ করেছে আওয়ামী লীগ।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) পরাজয়ের সনদে স্বাক্ষর করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিজয়ের ৫০ বছর পর সেই উদ্যানের সামনে গতকাল দৃপ্ত শপথ নেন আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী। এরপর নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা করেন।সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটের সামনে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়। সেখানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব, নয় মরব-এই হোক শপথ।আমির হোসেন আমু বলেন, 'জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত সাম্প্রদায়িক ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব-এই হোক আজ আমাদের শপথ।'আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, 'আজকের বিজয় সমাবেশ থেকে সবাইকে শপথ নিতে হবে-শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ব।'বঙ্গবন্ধু স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে যেতে পারেননি জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, 'তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো শেষ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আজ শপথ নিতে হবে-সোনার বাংলা গড়ে তোলার। তিনি বলেন, পৃথিবীর কোনো অপশক্তি নেই আরেকটি '৭৫ ঘটাতে পারে।'দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধু আমাদের একটি মানচিত্র দিয়েছিলেন। স্বাধীনতার ৫০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। একাত্তর সালে পাকিস্তান ও তার পশ্চিমা মিত্ররা যেমন আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার চক্রান্ত করেছিল, ঠিক একইভাবে আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রাকে নস্যাৎ করার জন্য পাকিস্তান ও তার পশ্চিমামিত্ররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের শপথ নিতে হবে-শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাব।'অপর যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করে যেতে পারেননি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।'আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন প্রমুখ।সমাবেশ শেষে বেলা ৩টা ৪০ মিনিট থেকে শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে ৩২ নম্বরের দিকে যাত্রা করে। কেন্দ্রীয় নেতারা এতে নেতৃত্ব দেন।যানজট, ভোগান্তিশোভাযাত্রায় যোগ দিতে দুপুর ১২টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মিছিল নিয়ে আসতে থাকেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে সায়েন্স ল্যাব থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে সায়েন্স ল্যাব সড়কের যান চলাচল বন্ধ করে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। এতে রাজধানীর অন্যান্য সড়কেও যানজটের চাপ পড়ে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।শাহবাগে কথা হয় তরুণী সুমাইয়ার সঙ্গে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখাতে মাকে নিয়ে এসেছিলেন। হাসপাতাল থেকে বের হয়ে দেখেন, রাস্তায় গাড়ি থমকে আছে। অসুস্থ মাকে নিয়ে বিপদে পড়েন। তিনি বলেন, 'হেঁটে বাসায় যাওয়া ছাড়া উপায় দেখছি না। রাস্তায় গাড়ি আছে কিন্তু চলছে না। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারছেন না।'শোভাযাত্রার কারণে যানজটে মানুষের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, 'লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ জন্য আওয়ামী লীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।'
6
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামাপাড়ার নোয়াপতং খালের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে প্রায় ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ গতকাল সোমবার সকাল থেকে কাজ করে পাটাতন ঠিক করলে বেলা ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে সেতুর ওপর দিয়ে বালু বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় পাটাতন ভেঙে যায়।বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রোয়াংছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী অংসুই প্রু মারমা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার সকাল ৯টার দিকে নোয়াপতং খালের ওপর বেইলি সেতুর সংস্কারের কাজ শুরু হয়। সেতুর ভেঙে যাওয়া পাটাতনে প্রায় ৬ ঘণ্টা ঝালাই (ওয়েল্ডিং) করে ঠিক করা হয়। সোমবার দুপুর দুইটার দিকে যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হয়।উপসহকারী প্রকৌশলী জানান, বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক বিভাগ রাস্তার দুই পাশেই সর্বোচ্চ ৫ টন ওজনের যানবাহন চলাচলের বিজ্ঞপ্তি লাগিয়ে দেয়। কিন্তু রোববার সন্ধ্যা ৭টার দিকে বালু বোঝাই অতিরিক্ত ওজনের একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর ৩টি পাটাতন উল্টে ভেঙে যায়। এতে রোববার রাত ৭টার পর থেকে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। তবে ঘটনার পর বালু বোঝাই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বালু বোঝাই যে ট্রাকটি সেতুর ওপর দিয়ে যাচ্ছিল তা অন্তত ১০-১২ টন ওজনের হবে। এর ভার সইতে না পারায় সেতুর ৩ টি ইস্পাতের (স্টিল) পাটাতন উল্টে যায়। এতে সেতুটি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।বান্দরবান সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নোয়াপতং খালের সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই স্থানে একটি পাকা গার্ডার সেতু নির্মাণকাজ গত ৯ ডিসেম্বর শুরু হয়েছে। ৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ওই সেতুর কাজ এখন চলছে।
6
২৬ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেল ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অপর্ণা সেনের হিন্দি ছবি 'দ্য রেপিস্ট'। কিম জে-সেওক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল অপর্ণার ছবি। অবশেষে সেরার শিরোপা পেল ছবিটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল ও তন্ময় ধানানিয়া। সামাজিক মাধ্যমে ছবির এই সাফল্যের খবর শেয়ার করেছেন কঙ্কনা সেনশর্মা ও অর্জুন রামপাল। পুরস্কার জেতার পর পরিচালক অপর্ণা সেন নিজের টুইটারে লিখেছেন, '২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ী হয়েছে আমাদের ছবি 'দ্য রেপিস্ট'। হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি ও দর্শকদের।'এই বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় 'দ্য রেপিস্ট' ছবির। এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হয় এই ছবি। তিনটি চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। ছবির নাম 'দ্য রেপিস্ট' হলেও এই ছবির গল্প শুধুমাত্র একটি অপরাধী বা ধর্ষণের শিকার কাউকে নিয়ে নয়। বরং সেই অপরাধের ফলে চরিত্রগুলির আদর্শ যেভাবে আচমকা বদলে যায়, সেই নিয়েই গল্প। ভারতের বিভিন্ন আর্থ সামাজিক অবস্থা থেকে উঠে আসা এই চরিত্রগুলির মানসিক অবস্থাই তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে।
2
অপরিচ্ছন্নতা ও নগরের মশা নিধনে ব্যর্থতার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের তিন সংসদ সদস্য তাদের বক্তব্যে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর' কর্মসূচির আওতায় দেশব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন। ওই কর্মসূচি শুরুর আগে নারয়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সভায় নাসিক মেয়রের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন ওই তিন সংসদ সদস্য। তবে অনুষ্ঠানে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না। তিন সংসদ সদস্য হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলা বাবু। শামীম ওসমান বলেন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার্থীরা শুরুতেই ময়লা ও যানজটের কথা বলেন। রুট পারমিট নেই কিন্তু গাড়ি চলছে। মানুষ ট্যাপ দেবে; কিন্তু মশার কামড় খাবে, ময়লার মধ্যে থাকবে- এটা তো হতে পারে না। নারায়ণগঞ্জ শহরে কোনো শৃঙ্খলা নেই। তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশদ্বারে প্রচুর ময়লা-আবর্জনা ফেলা হয়। এটা সিটি করপোরেশনের জায়গা। সিটি করপোরেশন বলবে আমরা ফেলি না। আমি যখন নারায়ণগঞ্জে আসি তখন গাড়ির গ্লাস বন্ধ করে আসি। সেখানে বর্জ্যের ওপর আবার আগুন দেওয়া হয়। সেই আগুনের ফলে যে ধোঁয়া হচ্ছে তা আশপাশে যেভাবে পরিবেশ নষ্ট করছে, তা করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, জনগণের ভোটের মাধ্যমেই আপনি নির্বাচিত হয়েছেন। আপনি দোয়া পেতে পারেন আবার বদদোয়াও পেতে পারেন। প্রধানমন্ত্রী কোনো রাজনীতি চান না, তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা চান। আসেন বসেন সমস্যা সমাধান করেন। আমাদের যদি কোনো প্রয়োজন থাকে তাহলে বলেন, মন্ত্রণালয়ে দৌড়ে সমস্যা সমাধান করে দেব। অন্যথায় জনগণের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে বাধ্য হবো। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, 'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর' বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। কিন্তু আসার পথে নারায়ণগঞ্জে ঢুকতেই রাস্তার দু'পাশে আবর্জনার স্তূপ। এটাকে কীভাবে সরানো যায়। আর এটাই যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধান না করেন, তাহলে একজন এমপি হিসেবে আমি এ ধরনের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারি, কিন্তু সফলতা অর্জন করব কীভাবে? তিনি বলেন, নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করতে হবে, যদি সফল হতে হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
6
সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক। এই নিয়ে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে শূন্য রানে কোহলি আউট হলেন ৯ বার। যা ভারতের যে কোনো অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। অস্বস্তিকর এই রেকর্ডের পর কোহলিকে তরুণদের কাছ থেকে সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।টেস্টে কোহলি সবশেষ সেঞ্চরির দেখা পেয়েছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। এরপর থেকে সেঞ্চুরি না পাওয়া কোহলির এবার নাম লেখালেন অপ্রিয় এক রেকর্ডে। ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন। কোহলির এই খারাপ সময়ে তাকে পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। রমিজের মতে বিরাটের এখন উচিত দলের তরুণ ক্রিকেটারদের থেকে সহায়তা নেওয়া। তিনি মনে করেন তারকা ক্রিকেটারদের কখনো কখনো তরুণদের সহায়তা নেওয়া উচিত।বার্মিংহামের নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৮৩ রানে অলআউট করার পর ভারতীয় ইনিংসের ১০৪ রানের সময় উইকেটে আসেন তিনি। উইকেটে এসেই অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ধরা পড়েন। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক।কোহলির আউট হওয়ার ধরন দেখে তাকে পরামর্শ দিতে রমিজ তুলনা দিয়েছেন লোকেশ রাহুলের। তিনি বলেছেন, 'যখন লোকেশ রাহুল ব্যাটিং করছিল, তখন তার খেলায় একটা পরিপূর্ণ ধারাবাহিকতা ছিল। সে বলের কাছাকাছি যাচ্ছিল, নিজের অফস্ট্যাম্প সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। এসব কন্ডিশনে এভাবেই ব্যাটিং করতে হয়।'রমিজ রাজার মতে লোকেশ রাহুলের ব্যাটিং কৌশল থেকে শেখার আছে কোহলির। একই সঙ্গে রমিজ রাজা কোহলিকে উদ্দেশ করে বলেছেন, 'কখনো কখনো তারকা ব্যাটসম্যানরাও তাদের জুনিয়রদের থেকে নতুন কিছু শেখে। কোহলিও রাহুলের থেকে সফট হ্যান্ডে ব্যাটিংয়ের কৌশল শিখতে পারে। আর সামনের ম্যাচগুলোতে কোহলির অবশ্য হার্ড হ্যান্ডে খেলা উচিত হবে না। তাকে উইকেটে গিয়ে সময় দিতে হবে।'
12
ভারত সরকার গত ২১ অক্টোবরের মধ্যে জনগণকে এক শ' কোটি ডোজ করোনা টিকা দেয়ার ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের। মোদীকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, মানবজাতির উপর কোভিড-১৯ মহামারীর সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি পুনর্ব্যাক্ত করে বলেন, এটি ভারত ও এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে একটি বড় পদক্ষেপ হবে। মোদিকে প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর সরকার বাংলাদেশে একটি গণ টিকাকরণ কর্মসূচি পরিচালনা করছে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত করোনা টিকা ৬ কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে। তিনি বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন আগামী দিনে এই ক্রয় নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। কোভিড-১৯ মহামারীর প্রকোপ থেকে এই অঞ্চলের জনগণকে রক্ষা করতে এবং এই মহামারীর বহুমুখী প্রতিকূল পরিণতি মোকাবেলায় ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
6
ভোল বদলে ফেললেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের শ্যামা। রূপ বদলে নতুন চেহারায় হাজির হয়েছেন সকলের প্রিয় 'কৃষ্ণকলি' শ্যামা। শাড়ি পরে ঘরোয়া সাজে নয়, সকলের চোখ ধাঁধিয়ে আধুনিক লুকে ধরা দিয়েছেন শ্যামা ওরফে তিয়াসা রায়। সম্প্রতি ফেসবুক পেজে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের নতুন একটি প্রমো শেয়ার করা হয়েছে। যেখানে ধরা পড়েছে শ্য়ামার নতুন চেহারা। প্রমোতে দেখা যাচ্ছে, শ্যামার স্বামী নিখিল কিছুতেই স্ত্রীর মৃত্যুর কথা বিশ্বাস করতে চাইছেন না। শ্যামার স্মরণসভায় তাঁর ফটোতে লাগানো মালা ছুঁড়ে ফেলে দিতে দেখা যাচ্ছে নিখিলকে। সে কোনোভাবেই মানতে নারাজ শ্যামা আর নেই। তারপরই গাড়িতে যেতে যেতে নিখিলের চোখে পড়ে বাইক চড়ে আসা অবিকল শ্যামার ন্যায় আধুনিক এক মহিলাকে। তবে নিখিলের দেখা এই আধুনিক মহিলাই যদি শ্যামা হন। তাহলে শ্যামা যে তার চেহারার ভোল এক্কেবারেই পাল্টে ফেলছেন তা নিশ্চিত। কৃষ্ণবর্ণা থেকে ঘরোয়া গৃহবধূ শ্যামা হয়ে উঠেছেন ফর্সা, আধুনিক বাইক চালানোয় পারদর্শী নারীতে।
2
অর্ধশত বছর আগে রাঙামাটির কাপ্তাইসহ আশপাশের উপজেলায় সামাজিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছিল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। বর্তমানে ওই অঞ্চলের প্রসূতি ও শিশুর স্বাস্থ্যসেবায় আস্থার কেন্দ্র পরিণত হয়েছে এটি।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১৩ বছর আগে ১৯০৭ সালে কাপ্তাইয়ে স্থাপিত হয় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালে ১৯৭১ সালে ইংল্যান্ডের ব্যাপ্টিস্ট মিশনারি সোসাইটির (বিএমএস) প্রোগ্রাম অফিসার মিস শু হেডলাম 'আন্ডার ফাইভ' প্রকল্পের মাধ্যমে সামাজিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেন। প্রকল্পের আওতায় '৫ বছরের নিচে' শিশুদের পুষ্টি ও টিকাদান এবং প্রসূতি মায়েদের মাঠপর্যায়ে সেবাদান শুরু করেন।সেই সময় মাত্র ৮ জন স্বাস্থ্যকর্মী নিয়ে কাপ্তাইয়ের তিন ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে সেবা দেওয়া হতো। বর্তমানে ৭১ সেবিকা ও ১৪ সুপারভাইজার-ফ্যাসিলিটেটর নিয়ে ওই অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।প্রকল্পের সুপারভাইজার মাসাং মারমা বলেন, 'দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সেবিকাদের প্রয়োজনীয় সহায়তা, উপকরণ সরবরাহসহ প্রতিনিয়ত নানা পরামর্শ প্রদান করে আসছি।'প্রকল্পের সেবাগ্রহীতা কাপ্তাইয়ের দুর্গম রাইখালীর মাইনু মারমা, মনুচিং মারমা, বারুদগোলার কালাচান চাকমা জানান, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাধ্যমে তাঁরা বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। প্রকল্পের বিভিন্ন অবহিতকরণ সভায় অংশ নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পেরেছেন।চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং বলেন, 'কাপ্তাইয়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি হেলথ প্রোগ্রামের ভূমিকা প্রশংসনীয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যক্ষেত্র ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে করোনাকালে অনেক পেশাজীবী যখন আতঙ্কে ঘরে বসে ছিলেন, তখনও স্বাস্থ্যকর্মীরা ন্যূনতম সুরক্ষা নিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তা ছাড়া বাল্যবিবাহ, নারী শিক্ষা, বিবাহ রেজিস্ট্রেশন ইত্যাদি সচেতনতা বিষয়ে তাঁরা কাজ করে যাচ্ছেন।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, 'পার্বত্যাঞ্চলে অনেক দুর্গম এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিকে এসে স্বাস্থ্যসেবা নিতে পারেন না। সেই এলাকায় গিয়ে সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মীরা সেবা পৌঁছে দিচ্ছেন।'স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ আহমেদ চৌধুরী জানান, 'স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চন্দ্রঘোনা কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। পাশাপাশি তাঁরা আমাদের অনেক কাজে, বিশেষ করে টিকাদান কার্যক্রম এবং কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সহযোগিতা করে আসছেন।'
6
দুবাইয়ের কোটিপতি শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ও তার সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনত আল-হুসেইনের বিবাহ-বিচ্ছেদের এক আলোচিত মামলার রায় হয়েছে। এতে প্রিন্সেস হায়া সব মিলিয়ে ৫০ কোটি পাউণ্ডের সমপরিমাণ অর্থ পাবেন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ২১৫ কোটি টাকা)। তিনি হচ্ছেন শেখ মোহাম্মদের ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী। শেখ মোহাম্মদ শুধু দুবাইয়ের ধনাঢ্য শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীই নন, তিনি ঘোড়দৌড়ের জগতেও রেসের ঘোড়ার একজন প্রভাবশালী মালিক। প্রিন্সেস হায়া ২০১৯ সালে তার দুই ছেলেমেয়েকে নিয়ে ব্রিটেনে পালিয়ে যান। তিনি বলেন, শেখ মোহাম্মদ এর আগে তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করিয়েছেন, ফলে তিনি এখন তার নিজের জীবন নিয়ে আশংকার মধ্যে আছেন। প্রিন্সেস হায়া তার এক ব্রিটিশ দেহরক্ষী সাবেক সেনার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে জানার পর শেখ মোহাম্মদ "তুমি বেঁচে ছিলে, তুমি মরে গেছো" নামে একটি কবিতা প্রকাশ করেন যাতে তাকে হুমকি দেয়া হয় বলে অনুমান করা হয়। তিনি বলেন, ব্রিটেনে আসার পরও তিনি হুমকি পেয়েছেন। আদালত রায় দিয়েছে যে দুবাইয়ের এই শাসকের ঘরে প্রিন্সেস হায়ার দুই সন্তানের প্রত্যেককে প্রতিবছর ৫৬ লক্ষ পাউণ্ড দিতে হবে, এবং তা ২৯ কোটি পাউণ্ডের একটি গ্যারান্টি দিয়ে সুরক্ষিত করা থাকবে। এই দুই সন্তানের মধ্যে এক কন্যার বয়স ১৪ বছর এবং পুত্রের বয়স নয় বছর। প্রিন্সেস হায়ার ব্রিটেনে বহু লক্ষ পাউণ্ড দামের দুটি বাড়ি রয়েছে এবং এগুলো রক্ষণাবেক্ষণের খরচের কথাও রায়ে রয়েছে। এ বাড়িগুলোর একটি লন্ডনের কেনসিংটন প্রাসাদের পাশেই, এবং অপরটি সারে কাউন্টির এগহ্যামে। এ ছাড়া রায়ে প্রিন্সেসের নিরাপত্তার ব্যয়, ছুটি কাটানোর খরচ, একজন নার্স ও আয়ার বেতন ও আবাসনের খরচ, পরিবারের জন্য বুলেটপ্রুফ গাড়ি, এবং তার পালিত ঘোড়া ও অন্যান্য প্রাণীর খরচ অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাজ্যের আইনী জগতের ইতিহাসে একে বলা হচ্ছে সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদের মামলা। এবছর হাইকোর্ট এক রুলিংএ বলেছে, শেখ মোহাম্মদ অবৈধভাবে প্রিন্সেস হায়া, তার দেহরক্ষী এবং আইনজীবী দলের ফোন হ্যাক করিয়েছিলেন। এ জন্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়। তবে শেখ মোহাম্মদ বলেন, তার কাছে কোন হ্যাক করে পাওয়া সামগ্রী নেই, এবং তার অনুমোদন নিয়ে কোন নজরদারি চালানো হয়নি। তিনি আরো বলেছেন, প্রিন্সেসের কোন ক্ষতি করার ইচ্ছে তার নেই। সূত্র : বিবিসি বাংলা বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
ইউরো ২০২০ আসরে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম ম্যাচের ধারা বদলে যেতে দেখল রাশিয়া ও ফিনল্যান্ড। বেলজিয়ামের কাছে হেরে ইউরো যাত্রা শুরু করা রাশিয়া এবার তাদের দেশের ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে ১-০ গোলে পরাজিত করেছে ফিনল্যান্ডকে। ডেনমার্ককে হারিয়ে শুভ সূচনাই করেছিল ফিনল্যান্ড। বুধবার প্রথমার্ধের শেষে ইনজুরি টাইমে করা আলেকসেই মিরানচুকের দুর্দান্ত গোলটিই অবশেষে রাশিয়ার জয়ের জন্য যথেষ্ট বলে প্রতীয়মান হয়। প্রথমার্ধের শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিরানচুক ফিনল্যান্ডের ডি বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে পরাস্ত করেন ফিনিশ গোলকিপার লুকাস হ্রাদেকিকে। অন্যদিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েও সেগুলো কাজে না লাগানোর দায় থেকে যায় ফিনিশ ফরোয়ার্ড পুক্কি ও পোজানপালোর। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
সংসারে নারী যেন ছাঁচে গড়া পুতুল, একদম নিখুঁতে নিখুঁত হওয়া চাই। আর না হলে তবেই খুঁত ধরা শুরু! তুড়ি মেরে বলার লোকেরও অভাব নেই যে, 'ছাড়ো তো! সেদিন কত আগেই গেছে! এখন প্রায় সব ঘরেই কর্মজীবী নারী। ওসব কথা পচে গেছে কত্ত আগে।' তাদের কথা কানে না তুলে ফের বলছি, ২০২১ সালে এসেও নারী যতই গোটা সংসার খুঁটে খুঁটে সামলে নিক আর আর্থিকভাবে অংশগ্রহণ করুক না কেন, তাঁর দিকে আঙুল যেন তুলতেই হবে! কোনো ভুলও যদি না থাকে, তবু দোষ ধরার অজুহাতেও ভুল ধরতে হবে। এই বাক্যটা লেখার পর নিজেরই যেন কেমন লাগছে এখন। আহা, আমিও বুঝি আঙুল তুলছি! তবে ওই নারী আর্থিকভাবে স্বাধীন হোক, সংসারে অর্থের জোগান দিক, সবার সেবা ও কাজকর্মের সব দায়িত্ব নিক তাতে কী! বরং পাশের পুরুষ সদস্যটি তাঁর ওপর চড়াও হবেন, তাঁকে নিয়ন্ত্রণ করবেন-এটাই তো মগজে গেঁথে নেওয়া আছে। জলের মতোই যেন স্বাভাবিক। এতটুকু পড়তে পড়তে যাঁরা পুরুষদ্রোহী বলে গালি দিতে উদ্যত হচ্ছেন, তাঁরা একটু থামুন। বলছি, ব্যাপারটা এককথায় এমন যে নারীকে হতে হবে দশভুজার মতো। একসঙ্গে সামলাতে হবে সব, না না, 'সামলাতেই' হবে সব। কিন্তু কর্তৃত্ব থাকবে পুরুষের। সিদ্ধান্ত নেওয়ার ও চাপিয়ে দেওয়ার ক্ষমতা এবং অপব্যবহারের কাজটাও তিনিই সারবেন।উদাহরণ ডিঙিয়ে সামনে এগোতে পারছি না। অফিসে একগাদা কাগজে ডুবে থাকা মুখ তুলতে হলো ফোনের রিংটোনে। রূপকের (ছদ্মনাম) ফোন। বিভা (ছদ্মনাম) কানে তুলতেই গর্জন শুনতে পেল-আচ্ছা, খাবারের বাটিটা ব্যাগে দেওয়ার সময় তুমি খেয়াল করোনি বিভা যে বাটির মুখটা ঠিকঠাক লাগেনি? তুমি বোঝনি যে এই বাটির মুখটা অত বেশি টাইট নয়? বিভা শান্তস্বরে উত্তর দিল, না, বুঝিনি, ঝোল তরকারি ছিল বলে একটা প্যাকেটে মুড়ে ব্যাগে ভরেছি। হুংকার ছেড়ে রূপক বলল, এটা না বোঝার তো কোনো কারণ নেই! এমন একটা বাটি ক্যারি করে নিয়ে আসব ব্যাগ উল্টেপাল্টে যাবে, সেটা তোমার বোঝা উচিত ছিল না? আমি বুঝিনি, উত্তর দিল বিভা। বোঝোনি ভালো করেছ, এ কথা বলে ফোন কেটে দিল রূপক। এখানে বলে রাখি রূপকের কথাগুলোয় যুক্তি ছিল, কিন্তু উপস্থাপনাটা একটা ব্যাপার।স্বাভাবিকভাবেই ফোন রাখার পর মন ভালো রাখার কারণ নেই বিভার। মস্তিষ্কে খেলে গেল-বিয়ের আগে একদিন দেখা করার সময় বিভাকে একটা কাপড়ের শপিং ব্যাগে করে বিরিয়ানির প্যাকেট দিয়েছিল রূপক। অতটা দেখতেও যায়নি বিভা যে প্যাকেটটা কীভাবে আছে। রূপকের বাইকের পেছনে বসে বিরিয়ানির প্যাকেটটা কোলের ওপর রাখে সে। বাড়ির মূল দরজায় নেমে রূপককে বিদায় দেওয়ার পর বাতি জ্বালিয়ে সে লক্ষ করে, আকাশি রঙের জামার কোলের অংশটি তেলে মাখামাখি। হাতের শপিং ব্যাগটা দুহাতে খুলতেই দেখে বিরিয়ানির প্যাকেটটা আধখোলা, অনেকটা বিরিয়ানি পড়েছে কাপড়ের শপিং ব্যাগের ভেতরেও। যার ফলে তেল চুইয়ে তার কামিজে লেগেছে। জিনসের প্যান্টের কারণে কামিজ ভেদ করে সে তেল তার ত্বক স্পর্শ করেনি বলে এতক্ষণ সে টের পায়নি। বাড়ির বিনবাক্সে বিরিয়ানির প্যাকেটটা ফেলে দিতে হলেও রূপককে এ কথা বলেনি বিভা। কেন বলেনি? এই মেঘস্বরের ভার এড়াতে? তবে এটা ঠিক, জামাটা বিভা বাইরে আর পরতে পারেনি। হ্যাঁ, ঘরে অবশ্য পরেছিল কিছুদিন। বিভা যা যা করতে পারত-জামায় তেল লাগার কারণে রূপককে বিরক্তি দেখিয়ে দুটো কথা শোনাতে পারত। ভদ্রতা বিষয়েও কথা বলতে পারত। কারণ একজনকে খাবার দিতে হলে কীভাবে দিতে হয়, সেটা জানা দরকার বা ব্লা ব্লা ব্লা। কিন্তু বলেনি, কারণ কলার ঝাড়া দিয়ে নিজেকে বোহেমিয়ান জারি করা রূপককে এসব বলাটাই বৃথা। তাঁদের জন্যও পড়া বারণ এ লেখাটি, যাঁরা ভাবেন আরে ছেলেমানুষ তো এমনই হয়, অগোছালো। এই এমনই হয় সনদটাদেয় কারা?বিভার মগজে চুপ করে বসে থাকা দুয়েকটা ঘটনা আরও বের হয়ে এল-রূপক বাড়ি থেকে বের হয় অথচ মূল দরজায় তালা ঝোলাতে ভুলে যায়। অফিস ধরতে বিভাকে রূপকের আগে বের হতে হয়। কিন্তু খাবার টেবিলে পরিপাটি করে রেখে যায় নাশতা। খাবার নেওয়ার ব্যাগে অফিসের লাঞ্চ রেখে যায় রূপকের। ইস্তিরি করা থাকে রূপকের অফিসে যাওয়ার কাপড়। যদিও বিভা যে কাপড়টি ইস্তিরি করে রাখে, রূপক সেটা না পরে অন্য একটা পরে। এটা প্রায় রোজকার ঘটনা। নাশতা করার পর বাড়তি খাবার ফ্রিজে তুলে রাখতে বা ঢেকে রাখতে বরাবরই নারাজ রূপক। না ঢেকে ফেলে রাখা খাবার বিভা রোজ ময়লার ঝুড়িতে ফেলে অফিস শেষে বাড়ি ফিরে। আর বরাবরই রূপক বোঝাতে চেয়েছে, সে এমনই আর এই উড়নচণ্ডীপনা মেনেই বিভাকে থাকতে হবে। না হলে তাকে বেরিয়ে যেতে হবে এ বাড়ি থেকে। হোস্টেলে উঠে যাওয়ার কথাও সে শুনেছে রূপকের কাছ থেকে। এটা শহরের কোনো একটা বাড়ির গল্প। কিন্তু আসলেই কি একটা বাড়ির ঘটনা? মেনে নেওয়া নামের ছোট্ট তবে কখনো গলার কাঁটা বা বিশাল পাথরখণ্ডের ওজনসম এই শব্দটা বহন করবে কেবল বাড়ির বউটি বা নারী সদস্যটি, তা যেন অলিখিত এক সংবিধান। আর মুদ্রার অপর পিঠ কি মেনে নেয় এতটুকু ভুল? ভুলের কথা পরে যদি বলি এতটুকু ভিন্নতা, ইচ্ছে, ভালো লাগা বা অপারগতা? মেনে নেয়? কেউ কি বলে, আহা, মেয়েটা একটু অগোছালো তো কী হয়েছে?
8
প্রকাশের আড়াই মাসের মাথায় ইউটিউবে আলোচিত 'অপরাধী' গানটি ১০ কোটি বারেরও বেশিবার শোনা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন আরমান আলিফ। আর সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। ভিডিওতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে 'অপরাধী' গানটির মিউজিক ভিডিও। আজ রবিবার সকাল পর্যন্ত গানটি ১০ কোটি ৮ লাখ ৪৩৮ বার শোনা হয়েছে। গানটির সাফল্য নিয়ে আরমান আলিফ বলেলেন, শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করব। বিডি প্রতিদিন ফারজানা
2
দীপবীরের বিয়ের রেশ কাটেনি এখনও। শুরু হয়েছে আরেক জুটির বিয়ের আয়োজন। যদিও তাদের বিয়ে নিয়ে আলোচনা চলছে মাস খানেক ধরেই। নিজের বয়সের চেয়ে ৯ বছরের ছোট নিককে বিয়ে করায় নিক জোনাস ও প্রিয়াংকার বিয়ে নিযে ভক্ত ও বিশ্বমিডিয়া শোরগোল। নিক এখন ভারতেই অবস্থান করছেন। বিয়ের আগে প্রিয়াঙ্কার সঙ্গে নানা আয়োজন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। পহেলা ডিসেম্বর গাঁটছড়া বাধতে চলেছেন। তাই এই জুটি এখন ভক্তদের আলোচনার কেন্দ্র বিন্দুতে। ইতোমধ্যেই তাদের বিয়ে যে দুই রীতিতে হবেন সেটা জানি দিয়েছেন তারা। প্রথমে ভারতীয় রীতি এরপর খ্রিস্টান রীতি। শেষ কয়েক সপ্তাহে প্রিয়াংকা তার নতুন ছবি 'দ্যা স্কাই ইজ পিংক' নছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিং চলাকালিন সময়েই উড়ে আসেন ইন্ডিয়ায়। মজার বিষয় হচ্ছে, ওই ছবিটির শুটিংয়েই বিয়ের জন্য অগ্রিম বিবাহ সংবর্দনার আয়োজন করে ছবিটির পুরো টিম। ছোট পরিসরে হলেও বিষয়টি বেশ আনন্দ দেয় এ জুটিকে। সেখানে কেক কাটেন এবং কিছু সময় একসঙ্গে অতিবাহিত করেন তারা। আয়োজনের সেই ছবি নিজেদের ইন্সটাগ্রামে শেয়ার করেন নিক-প্রিয়াঙ্কা। ২৮ নভেম্বরে বিয়ের আয়োজন শুরু হবে তাদের। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। যোধপুরের উমাইদ ভবনে হবে তাদের বিয়ের বড় আয়োজন। যে ভবনের একদিনের ভাড়াই ৪৩ লাখ!
2
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের সম্পত্তি বাজেয়াপ্ত ও মৃত্যুদন্ড প্রাপ্ত কর্নেল আবদুর রশিদ খন্দকারকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকরের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাক আহমেদের বাড়ি। সীমানা প্রাচীরে ঘেরা বাড়িতে দ্বিতল একটি ভবন রয়েছে। এছাড়া রয়েছে একটি মসজিদ ও পারিবারিক কবরস্থান। কবরগুলোতে নাম ফলক থাকলেও মোশতাক আহমেদের কবরে তা নেই। মোশতাক আহমেদের নাম-পরিচয়ের ফলক থাকলেও পরে তা সরিয়ে ফেলা হয়েছে। মোশতাক আহমেদের এক ছেলে খন্দকার ইসতিয়াক আহমেদ আমেরিকায়, মেয়ে খন্দকার শিরিন সুলতানা ও ডা. খন্দকার নাজনীন সুলতানা লন্ডনে থাকেন। বাড়িটির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখানে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করার দাবি স্থানীয়দের। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আরেক আত্মস্বীকৃত খুনি লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদের বাড়ি জেলার চান্দিনার ছয়ঘরিয়া গ্রামে। ২০১৬ সালের ১৪ জুন স্থানীয় প্রশাসন পলাতক আসামি রশিদের বাড়িসহ ওই উপজেলার ছয়ঘরিয়া, পানিপাড়া, করতলা ও থানগাঁও মৌজার ৬ দশমিক ১২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশ ছেড়ে যান আবদুর রশিদ। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর একই ভাবে আদালতের নির্দেশে রশিদের আরও ১০.৮২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। রশিদ ও তার পরিবারের প্রায় ১৭ একর সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার। বিদেশে পালিয়ে থাকা কর্নেল রশিদকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি স্থানীয়দের। এছাড়া তার বাজেয়াপ্ত করা সম্পত্তি সামাজিক কাজে ব্যয় করার দাবি জানান এলাকাবাসী। দাউদকান্দির জায়গীর গ্রামের আবদুল কাদির তালুকদার বলেন, খন্দকার মোশতাক মন্ত্রী এবং প্রেসিডেন্ট থাকার সময় আমাদের পরিবারের বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে আমাদের বিপুল সম্পত্তি দখল করেন। আমরা আমাদের সম্পত্তি ফেরত চাই। দাউকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম কেরামত আলী বলেন, ব্যক্তি চরিত্রের দিক থেকেও খন্দকার মোশতাক ভালো মানুষ ছিলেন না। তিনি অনেকের সম্পত্তি দখল করেছেন। মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, কর্নেল রশিদসহ পালিয়ে থাকা খুনিদের সাজা কার্যকর করতে হবে। কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, আদালত কর্নেল রশিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেখানে সরকারের আইসিটি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এদিকে খন্দকার মোশতাকের সম্পত্তির বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। আদালতের অনুমতি পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
6
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খায়রুল আলম (৩২) শেরে বাংলা নগর থানায় কর্মরত। মঙ্গলবার (৩১ আগস্ট) গুলশান থানার মামলায় তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম জানান। মামলার এজাহারে বলা হয়, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করতে গিয়ে এসআই খায়রুলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। গত সোমবার সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান। 'বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার' কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান। ২০ বছর বয়সী ওই তরুণীর অভিযোগে, সেই বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তাকে মটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দেন। মঙ্গলবার সকালে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পর খায়রুলকে গ্রেপ্তার করা হয়।
6
তাসকিন আহমেদের বোলিং তাণ্ডবের পর বাংলাদেশের জয় ছিল প্রত্যাশিত। বাকি আনুষ্ঠানিকতা শেষ করার দায়িত্ব বর্তায় ব্যাটারদের ঘাড়ে। দেখার ছিল, তারা কতটা স্বাচ্ছ্যন্দ্যে সেই দায়িত্ব পালন করতে পারেন। বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করে দিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচটিকে যতটা সহজ বানিয়েছিলেন, ব্যাটাররা সেই সহজ কাজকে আরও সহজ করে নিলেন। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাসের সঙ্গে তার গড়া ১২৭ রানের অনবদ্য জুটি জয় বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসে। শেষ পর্যন্ত লিটন আউট হয়ে গেলেও সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ৯ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিকে তাদেরই মাটিতে সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কোনো ফরম্যাটে একটিও জয় ছিল না বাংলাদেশের। সেখানে শুধু ম্যাচই নয়, সিরিজ জয় রীতিমতো অবিশ্বাস্য।
12
করোনার বুস্টার ডোজ নিতে কোনও নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে তারা টিকা নেওয়ার সুযোগ পাবেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান। এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়। বিডি প্রতিদিন/কালাম
6
নরসিংদী সদর উপজেলার নেকজানপুর এলাকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় ব্যবহৃত একটি বন্দুক ও গুলি জব্দ করেছে পুলিশ। গত বুধবার বিকেলে মো. রিপন মিয়া নামের দুই দিনের রিমান্ডে থাকা এক আসামির দেওয়া তথ্যমতে এই অস্ত্র জব্দ করা হয়। এর আগে ৪ নভেম্বর চরাঞ্চলের নেকজানপুর এলাকায় ইউপি নির্বাচন নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ তিনজন নিহত হয়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, মো. রিপন মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন, ৪ নভেম্বর সকালে নেকজানপুর এলাকায় সদস্য প্রার্থী আবু খায়ের পক্ষের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। হামলার সময় ব্যবহৃত অস্ত্র রিপনের হেফাজতে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে নেকজানপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের ফজলুল হকের বাড়ির পশ্চিম পাশে বালু মাটির নিচে থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ২টি কার্তুজ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার আসামি রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
6
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে গত শনিবার রাতে স্বামীকে মারধর করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। এ ঘটনায় নারীর নিরাপত্তাসহ নানা বিষয়ে প্রথম আলো কথা বলেছে কিশোরগঞ্জের ভৈরবের শিক্ষাবিদ উলফাতআরা জাহানের সঙ্গে। তিনি সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক এবং জাতীয় মহিলা সংস্থা ভৈরবের সাবেক চেয়ারম্যান। প্রথম আলো: নারীর প্রতি ধর্ষণের মতো অপরাধের ঘটনাগুলো বেশ প্রকাশ্য স্থানেই হচ্ছে। এসব প্রতিরোধে আশপাশের লোকজনের তেমন সাড়া নেই কেন? উলফাতআরা জাহান: পাবলিক প্লেসে সব শ্রেণির মানুষ থাকবে। ভালো ও মন্দ মিলিয়েই থাকবে। সে কারণে পাবলিক প্লেসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি জরুরি। কিন্তু এখানে বিপরীত চিত্র। ফলে অপরাধীরা অপরাধ ঘটানোর জন্য পাবলিক প্লেসকেই নিরাপদ মনে করছে। আর মানুষের সাড়া না দেওয়ার মূল কারণ নিরাপত্তাহীনতা। উপকার করতে এসে ফেঁসে যাওয়ার ভয়। আইন ও সমাজ প্রতিবাদী মানুষটির সহায়ক শক্তি হতে পারেনি। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে অন্যায়টা সহ্য করে নিরাপদে কেটে পড়ছে। প্রথম আলো: নারীর সমাজের দৃষ্টিভঙ্গি কেমন বলে মনে করেন? উলফাতআরা জাহান: যতটা সহনশীল হওয়া প্রয়োজন ছিল, ততটা নয়। নারীর সঙ্গে যেকোনো অশোভন আচরণ করে ফেলা যায়। নারীরা সেটি মেনে ও মানিয়ে নেবে-বেশির ভাগ ক্ষেত্রে এমন দৃষ্টিভঙ্গি। সবই ঠিক, কিন্তু তুমি নারী, তোমার বেলায় যায় না, ভেবে আগাও, পরে আরও সমস্যা বাড়বে, বদনাম হয়ে যাবে-এ ধরনের কথাবার্তা সমাজকাঠামোতে নারীর দুর্বল অবস্থানকে আরও দুর্বল করে দেয়। প্রথম আলো: নারীর প্রতি বিকৃত রুচি না কমে বাড়ছে কেন? উলফাতআরা জাহান: বড় কারণ দুর্বল পারিবারিক ও সামাজিক শিক্ষা, আইনের সঠিক প্রয়োগ না হওয়া। দেখা যায়, পরিবারের সব সদস্যের অবস্থান এক ঘরে। কিন্তু ভাবনায় ও কর্মে তারা পৃথক। সমাজবদ্ধ হয়ে সামাজিক সমস্যা দূর করার দলগত প্রয়াস কমে আসছে। সাংগঠনিক প্রক্রিয়ায় সাংস্কৃতিক চর্চা এখন দূর অতীত। ফলে হিংস্রতার সময় কারও মনে সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় আসছে না। বলা যায়, দুর্বল আইন ও প্রয়োগ কম থাকা বিকৃতরুচিকে উসকে দিচ্ছে। প্রথম আলো: এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় কী? উলফাতআরা জাহান: কাজটি খুব কঠিন নয়। তবে পরিকল্পনাটি হতে হবে সমন্বিত। শুধু শক্ত আইনের প্রয়োগ নিশ্চিত করে পারিবারিক ও সামাজিক শিক্ষার জায়গাটি দুর্বল করে রাখলে হবে না। অপরাধ করলে শাস্তি পেতে হয়, চোখের সামনে বেশি বেশি এমন উদাহরণ থাকতে হবে। তরুণদের মানবিক মূল্যবোধ তৈরি ও জাগ্রত হয় মূলত সামাজিক কাজে যুক্ত থাকার মধ্য দিয়ে। এই দিকে খেয়াল রাখতে হবে। বিপদে এগিয়ে এলে নিজের বিপদ বাড়বে না, এমন ভীতি দূর করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
6
আবার যুক্তরাষ্ট্রে চলে গেলেন ঢাকার শোবিজের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে অবশেষে নিউ ইয়র্কেই ফিরে গেলেন তিনি। তার দেশ ছাড়ার বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ট নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরী বলেন, 'শ্রাবন্তী ভেবেছিল আলম ভাইয়ের সঙ্গে তার দাম্পত্য ঝামেলা মিটমাট হয়ে যাবে। শ্রাবন্তীকে তিনি যে ডিভোর্স লেটার পাঠিয়েছেন সেটা সন্তানদের কথা ভেবে তুলে নেবেন। কিন্তু আলম ভাই সেটা করেননি। সব রকমের চেষ্টা করে শ্রাবন্তী ব্যর্থ হয়েছে। ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থেকেছেন আলম ভাই। তাই শ্রাবন্তী সন্তান নিয়ে নিউ ইয়র্কে ফিরে গেলো।' ডিভোর্স নিয়ে আদালতে শ্রাবন্তী ও তার স্বামী মোহাম্মদ খোরশেদ আললের যে মামলা চলছে, সেটার কী হবে- এমন প্রশ্নে নির্মাতা চয়নিকা বলেন, 'শ্রাবন্তী আমাকে বলেছেন, মামলাটি দেখবে তার পরিবারের সদস্য কালাম। তাকে মামলার 'পাওয়ার অব অ্যাটর্নি' দেওয়া হয়েছে।' তাহলে কী শ্রাবন্তীর ডিভোর্স নিশ্চিত? জানতে চাইলে চয়নিকা চৌধুরী ভাষ্য, ফিরে যাওয়ার আগে শ্রাবন্তী আমাকে বলেছেন, 'আমি তো আলমের সঙ্গে সংসার করার অনেক ট্রাই করলাম। এখন সে যদি আমার সঙ্গে থাকতে না চায়; তাহলে তো আর জোর করতে পারি না। এখন তো আমাকে আমার মেয়েদের দিকটাও ভাবতে হবে। তাদের স্বপ্ন পূরণে আমাকে নিউ ইয়র্কে যেয়ে কিছু একটা করতে হবে।' চলতি বছরের মে মাসে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীকে ডিভোর্স লেটার পাঠান তার স্বামী খোরশেদ আলম। এরপর ২২ জুলাই এই ডিভোর্স লেটারকে অবৈধ দাবি করে ঢাকার পারিবারিক আদালতে 'দাম্পত্য সত্ত্ব পুনরুত্থান' মামলা করেন শ্রাবন্তী। আগস্টের শুরুতেই তাদের দুই পক্ষকে ডাকেন আদালত। যেখানে দুই সন্তান নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকেন স্বামী খোরশেদ আলম। তাই দুঃখ নিয়েই দেশ ছাড়তে হলো এ অভিনেত্রীকে।
2
বেতন কর্তনের প্রতিবাদ এবং নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা রহিতকরণের অভিযোগ তুলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক-নার্সরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে একযোগে আন্দোলন শুরু করেন শতাধিক স্বাস্থ্যকর্মী। তাঁরা তিন ঘণ্টা দায়িত্বপালন থেকে বিরত থাকেন। এতে রোগীরা ভোগান্তিতে পড়ে।বেশ কয়েকজন আন্দোলনকারী জানান, ১০ থেকে ১২ বছর চাকরি করেও কারও কারও কাঙ্ক্ষিত বেতন বাড়েনি। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সরকারি নিয়মে থাকলেও এই হাসপাতালে চার মাস ছুটি দেওয়া হয়। কর্মস্থলে উপস্থিত হতে একটু দেরি হলেই বেতনের টাকা কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এমন হয়ে আসছে। তাই কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে আন্দোলনে নেমেছেন বলে দাবি করেন তাঁরা। এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে আবার চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি দেন।চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সবচেয়ে বড় বেসরকারি এই হাসপাতালে ৬৫০টি শয্যা রয়েছে। মা ও শিশুদের জন্য বিশেষ সেবা দিয়ে থাকে হাসপাতালটি। আন্দোলনের কারণে সাধারণ চিকিৎসাসেবা তিন ঘণ্টা বন্ধ থাকায় বিপাকে পড়ে শত শত রোগী। তবে জরুরি ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সেবা চালু ছিল।চট্টগ্রামের চকরিয়া থেকে আসা নাজমা বেগম আজকের পত্রিকাকে বলেন, 'আমার শিশুর ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু এসে দেখি সবাই বিক্ষোভ করছেন। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় ছিলাম। পরে বেলা ১টার দিকে ভর্তি নিয়েছে।'বহদ্দারহাট থেকে আসা হোসনে আরা বেগম বলেন, 'মা দুই দিন ধরে অসুস্থ। সাহ্রির পর বেশি খারাপ লাগলে এখানে নিয়ে আসি। সকাল সকাল ভর্তি নিয়ে সিট পেলেও দুপুর পর্যন্ত কোনো চিকিৎসক দেখতে আসেননি।'আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, হঠাৎ করেই হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছে। তাঁদের দাবি, অবৈধভাবে বেতন কাটা হয়েছে। এসব বন্ধ করতে হবে। নয়তো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তাঁরা।এই বিষয়ে হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, 'জরুরি ও আইসিইউ সেবায় সমস্যা হয়নি। বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে অনেকেই আন্দোলনে নেমেছেন। আমরা তাঁদের সঙ্গে বসে বিষয়টি মিটমাট করে নেব।' এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'করোনার সময় দেরিতে এলেও কোনো টাকা কাটা হয়নি। এখন ১০ দিন দেরির জন্য এক দিনের বেতন কাটছি।'
6
প্রায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি'র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস্ ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (১ম সংশোধিত), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪-লেনে উন্নীতকরণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাইজেশন ও অটোমেশন (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের -মোবাইল গেইম এ অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (৩য় সংশোধিত), প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি প্রকল্প যথাক্রমে আশ্রয়ণ-২ (৪র্থ সংশোধিত) এবং বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীলসরাই-১ম পর্যায় (১ গ্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩১ ও ৪৪টি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙন হতে প্রতিরক্ষা প্রকল্প এবং কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধিত) প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের পার্ট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (৩য় সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিডি প্রতিদিন/আরাফাত
6
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাসেলেট। সোমবার (১ মার্চ) এক বিবৃতিতে মিশেল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে ছিলেন আহমেদ। সেখানেই তার মৃত্যু হয়েছে। এই আইন স্থগিত করা প্রয়োজন। যারা এই আইনের কারণে কারাগারে তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। অবশ্যই সবাইকে নিজের স্বাধীন মতামত তুলে ধরার সুযোগ দিতে হবে। মিশেল ব্যাসেলেট জানান, মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সরকারকে সুষ্ঠু, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে কারাগারে বন্দীদের নানা ভোগান্তির অভিযোগ পরিষ্কার হওয়া জরুরি। সরকারের সমালোচনার শাস্তি দিতে ডিজিটাল নিরাপত্তা আইনের দুর্বলভাবে সংজ্ঞায়িত বিধানগুলোর বিষয়ে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়ে আসছে দীর্ঘদিন। জরুরি ভিত্তিতে আইনটির প্রয়োগ স্থগিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এর বিধানগুলো পর্যালোচনা করা দরকার। নির্যাতনের অভিযোগের বিষয়ে হাইকমিশনার মিশেল ব্যাসেলেট গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিযোগের তাৎক্ষণিক ও কার্যকর তদন্ত করতে হবে। একই সঙ্গে কিশোরের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করতে হবে।
3
অতিরিক্ত জনঘনত্ব যে বাংলাদেশের অনেক সমস্যাকে প্রকট থেকে প্রকট করে তুলছে, এই বাস্তব সত্যটা আমাদের রাষ্ট্রের নীতিনির্ধারক, রাজনীতিবিদ, নাগরিক সমাজের নেতা-কর্মী ও সমাজ-গবেষকেরা কতটা উপলব্ধি করছেন, তা বোঝা যাচ্ছে না। সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের সব উদ্যোগ বহুদিন ধরে স্থবির হয়ে আছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার বা অন্য কোনো দলিলে এ প্রসঙ্গের উল্লেখ পাওয়া যায় না। কোনো রাজনৈতিক নেতাকে কখনো বলতে শোনা যায় না, লোকসংখ্যা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এর ফলে অনেক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে, কিছু করা দরকার। নাগরিক সমাজও এ বিষয়ে নিশ্চুপ। দেশের অধিকাংশ সংবাদমাধ্যমের প্রবণতা নানা ধরনের চাঞ্চল্যকর ঘটনাকে বেশি জায়গা দেওয়া, বেশি লোকের আগ্রহ নেই, এমন বিষয়ের প্রতি গুরুত্ব না দেওয়া, সে বিষয়টি জাতির যত গুরুতরই হোক না কেন। আমরা ক্রমাগত লিখে চলেছি, অতিরিক্ত জনঘনত্ব বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যাগুলোর অন্যতম হিসেবে বিবেচ্য হওয়া একান্ত জরুরি। প্রথম আলোয় এ বিষয়ে লেখা প্রকাশিত হওয়ার পর কিছু পাঠক ই-মেইলে এবং ফোন করে ধন্যবাদ দিয়ে বলেন, এ বিষয়ে যেন আরও লেখা হয়। কারণ, অতিরিক্ত জনঘনত্বের নেতিবাচক প্রভাব জীবনের প্রায় সর্বক্ষেত্রে প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে বলে তাঁরা অনুভব করছেন। তাঁরা নিজেদের সন্তানসন্ততির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। প্রথম আলোর এক পাঠক অনলাইনে মন্তব্য করেছেন, অতিরিক্ত জনঘনত্ব আমাদের সব সমস্যার জননী বলে তিনি মনে করেন। এই যে রাজধানী ঢাকাসহ দেশের অনেকগুলো জেলায় ডেঙ্গুর বিস্তার চলছে, বিশেষত রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে রোগীর ভিড় বেড়েই চলেছে; 'আমার বাচ্চাটার ডেঙ্গু হলে কোনো হাসপাতালে যদি সিট না পাই?'-এ উদ্বেগ এখন অনেকের মনে। চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, ব্যবস্থাপকদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। জনঘনত্বের চাপ কি টের পাওয়া যাচ্ছে না? এমনিতে স্বাভাবিক অবস্থাতেই দেশের হাসপাতালগুলোতে শয্যাসংখ্যার তুলনায় অনেক বেশি রোগীর ভিড় লেগে থাকে। মেঝেতে, করিডরে, সিঁড়ির কোণে কোণে রোগীদের গড়াগড়ি খেতে হয়। রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা হতাশাব্যঞ্জকভাবে কম, নার্সের সংখ্যা আরও কম; পরিচ্ছন্নতাকর্মীর কথা বলাই বাহুল্য-হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রগুলোর টয়লেটের দুর্গন্ধে রোগীদের আরোগ্যের বদলে আরও অসুস্থ হয়ে পড়ার দশা। বলা হতে পারে, ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে এক বিশেষ পরিস্থিতির উদ্ভব হয়েছে। কিন্তু এ রকম বিশেষ পরিস্থিতি ছাড়াও কি সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জনঘনত্বের চাপ টের পাওয়া যায় না? যায়। ভুক্তভোগী সবাই তা টের পায়। যাদের অনেক টাকা আছে, সর্দি-কাশি হলেই যারা ব্যাংকক-সিঙ্গাপুর, দিল্লি-চেন্নাই ছোটে, তাদের কথা অবশ্য ভিন্ন। শুধু স্বাস্থ্যসেবা নয়, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, রাস্তাঘাট, যানবাহন, দোকানপাট, হাটবাজার-সবখানে অতিরিক্ত জনঘনত্বের চাপ ক্রমেই আরও বেশি করে অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলে ঘরবাড়ি বাড়তে বাড়তে একটা গ্রাম আরেকটা গ্রামের সঙ্গে জোড়া লেগে যাচ্ছে। অর্থাৎ কৃষিজমি কমে যাচ্ছে। নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ভরাট করে ঘরবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ-মাদ্রাসা তৈরি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়-টিলা কেটে, বনজঙ্গল উজাড় করে ক্রমবর্ধমান মানুষের জীবন-জীবিকার সংগ্রামের সম্প্রসারণ চলছে অপ্রতিরোধ্য গতিতে। সড়ক-মহাসড়কে যানবাহন উপচে পড়ছে, তাই সেগুলো সম্প্রসারণ করা দরকার; নতুন নতুন সড়ক, মহাসড়ক, সেতু, কালভার্ট বানানো দরকার; আরও অনেক কলকারখানা স্থাপন করা দরকার। অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটাতেই হবে, তা করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ভীষণভাবে উল্টেপাল্টে গেলেও পিছু হটার কোনো উপায় থাকবে না। কারণ, মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মোদ্দা কথা, মানুষের সংখ্যা বেড়ে গেলে সবকিছুই আরও বেশি পরিমাণে প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশটার আয়তন খুবই কম: ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার জায়গায় ১৭ কোটি মানুষ বাস করলে এবং সেই মানুষেরা সামষ্টিক কল্যাণের পরিবর্তে ব্যক্তিগত ভাগ্যোন্নয়নের তাড়নায় ছুটতে থাকলে, তাদের রাজনীতি ও অর্থনীতির মূলমন্ত্র আত্মপরতা হলে তাদের দেশ নামক ভূখণ্ডটি শুধু প্রাকৃতিকভাবে বিপর্যস্তই হয় না, তাদের রাষ্ট্র, সমাজ, শাসনব্যবস্থা ইত্যাদি সবকিছুতে বৈকল্য অপরিহার্য হয়ে ওঠে। মানুষের সংখ্যার তুলনায় সম্পদের ঘাটতির প্রসঙ্গ তুললে এই লেখা অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে এটুকু বলে রাখা যাক, আমরা সংখ্যায় অতিরিক্ত হয়ে গেছি বলেই আমাদের সবকিছুতেই ঘাটতি পড়ে যাচ্ছে: চিকিৎসকের ঘাটতি, শিক্ষকের ঘাটতি, প্রকৌশলীর ঘাটতি, কৃষিবিদের ঘাটতি। ঘাটতি কোথায় নেই? ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। কারণ, আমাদের সম্পদ সীমিত। একটা উদাহরণ দিই: আমাদের দেশে গড়ে ৬ হাজার ৫৭৯ জন চিকিৎসাপ্রার্থীর জন্য আছেন মাত্র ১ জন চিকিৎসক। শ্রীলঙ্কায় এই অনুপাত ১ : ৬৭১। তাদের অবস্থা আমাদের তুলনায় প্রায় ১০ গুণ ভালো এ কারণে যে তাদের মোট জনসংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় অনেক কম (মাত্র ২ কোটি ১৩ লাখ)। আমরা চিকিৎসকের সংখ্যা বাড়াতে পারছি না। কারণ, আমাদের পর্যাপ্ত অর্থ নেই। শিক্ষাসহ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সব খাতেই লোকবলের ঘাটতির প্রধান কারণ সম্পদের সীমাবদ্ধতা (জাতীয় স্বার্থে অগ্রাধিকার নির্ধারণে আন্তরিকতার অভাবও উল্লেখ্য)। এ পর্যন্ত যাকিছু বলা হলো, সবই সাধারণ কাণ্ডজ্ঞানের বিষয়। অতিরিক্ত জনঘনত্বের নেতিবাচক প্রভাব না বোঝার কোনো কারণ নেই। কিন্তু সরকারের নীতিনির্ধারক, রাজনৈতিক দলগুলো, ব্যবসায়ী-শিল্পপতি সমাজের কোনো অংশেই কেন এ সমস্যার কথা উচ্চারিত হতে শোনা যায় না? আন্তর্জাতিক মহল, যারা একটা সময় বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর ভীষণ জোর দিয়েছিল, তারাও কেন নীরব হয়ে গেছে? কেন আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে? একটা কারণ স্পষ্ট: সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, বড় জনসংখ্যা হলো বড় সম্পদ। এ অর্থে কথাটা ঠিক যে বেশি মানুষ মানে বেশি শ্রমশক্তি। অর্থনীতিবিদদের একটা অংশ বলে, জনসংখ্যার প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক। বেশি মানুষ মানে বেশি ক্রেতা, বেশি ক্রেতা মানে বেশি মুনাফা। সুতরাং পাড়ার সবচেয়ে ছোট মুদিদোকানদার থেকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পর্যন্ত সবাই চায় আরও বেশি লোক, আরও বেশি ক্রেতা। হাসপাতাল-ক্লিনিকে রোগীর ভিড় যত বেশি হবে, তাদের আয় তত বেশি বাড়বে (চিকিৎসার মান কমলে তাদের কিছু আসে-যায় না)। মানুষের সংখ্যা বেশি হলে শ্রমিকের সংখ্যা বাড়ে। অর্থনীতির স্বাভাবিক নিয়মেই তখন শ্রম সস্তা হয়ে যায়। যারা শ্রম কেনে, এটা তাদের জন্য খুব লাভজনক ব্যাপার। কিন্তু যাদের শ্রম বিক্রি করে অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হয়, তাদের সংগ্রাম আরও প্রাণান্ত হয়ে ওঠে। তাদের জীবনযাত্রার মান পড়ে যায়। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সমৃদ্ধি ও প্রসারের প্রধান কারণ খুব সস্তা শ্রম। এ দেশে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন শ্রমিকের মাসিক বেতন ১০৮ ডলার, মিয়ানমারে ১৬২ ডলার, ভারতে ২৬৫ ডলার, পাকিস্তানে ১৮৭ ডলার, কম্বোডিয়ায় ২০১ ডলার। শুধু গায়ে-গতরে খাটা শ্রমিকের নয়, বাংলাদেশের সব খাতের শ্রমই বিশ্বের অনেক দেশের তুলনায় সস্তা। জাপানের ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এ বছরের মার্চ মাসে এক জরিপের ফল প্রকাশ করেছে। ওই জরিপে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশের উৎপাদনশীল খাতের শ্রমিক, প্রকৌশলী ও ব্যবস্থাপক এবং সেবা খাতের ব্যবস্থাপক ও কর্মীদের মাসিক ও বার্ষিক বেতনের চিত্র তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, ওই ১৯ দেশের মধ্যে বাংলাদেশে প্রকৌশলী ও ব্যবস্থাপকদের বেতন সবচেয়ে কম। বাংলাদেশে উৎপাদনশীল খাতে প্রকৌশলীদের মাসিক বেতন ২৮৭ ডলার, শ্রীলঙ্কায় ২৯১ ডলার, মিয়ানমারে ৩৪৯ ডলার, পাকিস্তানে ৪৯২ ডলার ও ভারতে ৫৯১ ডলার। উৎপাদনশীল ও সেবা খাতের ব্যবস্থাপকদের বেতনের দিক দিয়েও বাংলাদেশের অবস্থান একদম নিচে। কারণটা বোঝা খুব কঠিন নয়। এ দেশে লাখ লাখ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ-তরুণী চাকরির জন্য মরিয়া হয়ে ছোটে বলেই চাকরিদাতারা তাদের কিনতে পারে অতি সস্তায়। যারা চাকরি পায়, তারা তা পেয়েই ধন্য হয়ে যায়। কত সস্তায় তাদের কেনা হলো, তা তারা ভাবার ফুরসত পায় না। পেলেও ভেবে কোনো লাভ নেই। কারণ, চাকরির বাজারের নিয়মে তারা সস্তা। দর-কষাকষির সুযোগ তাদের নেই। শুধু অর্থনীতির বিচারেই নয়, বাংলাদেশের রাজনীতির বিচারেও অতিরিক্ত জনসংখ্যা প্রায় সব দলের জন্য সুবিধাজনক। বরাবরই সমাজের যে শ্রেণির জনসংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে, তারা দরিদ্র, শিক্ষাবঞ্চিত, ক্ষমতাহীন মানুষ। রাজনৈতিক দলগুলোর পক্ষে তাদের ব্যবহার করা অপেক্ষাকৃত সহজ। সমাজের সব মানুষ শিক্ষিত ও অধিকার-সচেতন নাগরিক হয়ে উঠলে তাদের নিয়ে নিজেদের মতলব হাসিলের রাজনীতি করা কঠিন হয়ে পড়বে; শুধু মুখের কথায় তাদের মন ভোলানো যাবে না, তাদের কল্যাণের জন্য কাজও করতে হবে। তাদের কল্যাণের প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট নিয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে তারা চোখকান বুজে তাদের শাসন-শোষণ সহ্য করবে না। তারা চোখের সামনে জনপ্রতিনিধিদের আঙুল ফুলে কলাগাছ হওয়ার পথে বাধার পাহাড় গড়ে তুলবে। সরকারি কর্মকর্তাদের প্রভু মানবে না, প্রজাতন্ত্রের কর্মচারী মনে করে তাদের কাছ থেকে সেবা আদায় করে নেবে। তারা প্রশ্ন করবে, জবাবদিহি চাইবে; তারা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানাবে, অপশাসন-দুঃশাসন প্রতিরোধ করবে। যেসব রাজনৈতিক দল মেহনতি মানুষের মুক্তির কথা বলে, তাদেরও দারিদ্র্যপীড়িত, শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থানের সুবিধাবঞ্চিত বিপুল জনগোষ্ঠী দরকার; প্রলেতারিয়েত আর লুম্পেন যত বাড়বে, সেসব দলের কাঙ্ক্ষিত বৈপ্লবিক পরিস্থিতি ততই ঘনিয়ে আসবে। সুতরাং দেখা যাচ্ছে, রাষ্ট্র ও সমাজে যেসব শক্তি ও গোষ্ঠীর কর্তৃত্ব আছে, অতিরিক্ত জনসংখ্যা তাদের জন্য সমস্যা তো নয়ই, বরং লাভজনক ব্যাপার। নিজের ইচ্ছেমতো ব্যবহার্য জিনিস সস্তায় ও সহজে যত বেশি মেলে, ততই সুবিধা, ততই লাভ। কিন্তু এই গোষ্ঠীগত লাভ ও সুবিধা যে টেকসই হওয়ার নয়, তা যদি আমরা উপলব্ধি না করি, তবে তা হবে বিরাট অপরিণামদর্শিতা। সামনে বিপদ। সবার জন্যই। মশিউল আলম: প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও কথাসাহিত্যিক[]
8