text
stringlengths
1
58.1k
label
int64
0
12
আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকএকরামুল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য দলীয় হাইকমান্ডে সুপারিশ করা হয়েছে। শনিবার বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এ সুপারিশের প্রস্তাব গৃহীত হয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের ৮০ শতাংশ সদস্যের সম্মতিক্রমে এই সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হবে। নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যকরি কমিটির সভা জেলা আওয়ামী লীগের যুগ্ম এ আহ্বায়ক আরও বলেন, একরামুল করিম চৌধুরী আমাদের দলের মনোনয়নে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েও সদ্য সমাপ্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী এবং দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলেছেন। তাই আজকের সভায় জেলা আওয়ামী লীগের সদস্যদের দাবির প্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে অব্যহতি এবং চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেনজেলা আওয়ামী লীগেরযুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য বেগম আয়েশা ফেরদৌস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি ও মোহাম্মদ আলীসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য।
6
গাজার বাসিন্দা মোস্তফা আল-সাওয়াফ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট দেন। তাঁর পোস্টটা ছিল অবরুদ্ধ গাজা থেকে রাফা হয়ে কায়রোর পথে যাত্রা বিষয়ে। এ যাত্রাপথে সীমাহীন দুর্ভোগ এবং ভ্রমণ কোম্পানিগুলোর মুনাফার বলি হতে হয় গাজাবাসীকে। সাওয়াফ তাঁর পোস্টে এ যাত্রাপথকে 'অপমানের যাত্রা' বলে সমালোচনা করেন। এই পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে তাঁর টেলিফোনে একটি কল আসে। হামাসের পরিচয় দিয়ে টেলিফোনের অপর প্রান্তের ব্যক্তি তাঁকে পোস্টটি মুছে দিতে বলেন। সাওয়াফকে তিনি বলেন, 'সীমান্ত ব্যবসা মিসরের জন্য খুব সংবেদনশীল একটা বিষয়। আপনার পোস্টটি ফিলিস্তিনিদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।' সাওয়াফ খুব দ্রুত পোস্টটি মুছে দেন। কিন্তু এরই মধ্যে পোস্টটিতে অনেকে মন্তব্য করে বসেন। সেসব মন্তব্যে গাজাবাসীর হতাশার প্রতিফলন ঘটেছে। গাজা থেকে রাফা হয়ে কায়রো-বাইরের বিশ্বের সঙ্গে গাজার বাসিন্দাদের যোগাযোগের প্রধান পথ এটি। এ পথের দৈর্ঘ্য ৩৮০ কিলোমিটার। যাত্রাপথে সিনাই উপদ্বীপের মরুভূমি পার হতে হয়, ইসলামিক স্টেটের জিহাদিদের সঙ্গে মিসরীয় বাহিনীর সংঘাত সেখানে চলছে। কিছু দূর পরপর তল্লাশিচৌকির পাশাপাশি রাতের বেলায় সেখানে কারফিউ জারি থাকে। এ যাত্রাপথে সুয়েজ খালও পার হতে হয়। মরুভূমির তীব্র গরমে জনাকীর্ণ বাসে দমবন্ধ হয়ে আসার উপক্রম হয় যাত্রীদের। দুর্বিষহ এ যাত্রাপথ অত্যন্ত কষ্টকর। এ সুযোগ কাজে লাগিয়ে ট্রাভেল এজেন্সিগুলো ভিআইপি সেবা চালু করেছে, যা অত্যন্ত ব্যয়বহুল। এ রকম একটা ট্রাভেল এজেন্সির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, 'এটা ফিলিস্তিনিদের জন্য একটা বিপর্যয়। প্রতিদিন গড়ে ১ লাখ ৭৫ হাজার ডলারের ব্যবসা হয়। মিসরীয়রা নিত্যনতুন চাপ তৈরি করে। গাজা থেকে বাইরে যাওয়া-আসা করা অনেক কঠিন হয়ে পড়েছে। এর ফলে তারা ব্যয়বহুল ভিআইপি সেবা নিতে বাধ্য হন।' ২০ লাখ জনগোষ্ঠীর গাজা একটি দারিদ্র্যপীড়িত ভূখণ্ড। গত মে মাসে হামাস সেখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছিল। গাজায় যাওয়া কিংবা সেখান থেকে ফিরে আসা বেশ কঠিন। ইসরায়েল মাঝেমধ্যেই গাজার ভূখণ্ড দখল করে। গাজায় যাওয়া-আসার স্থল ও জলপথের ওপর তারা কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ২০০০-০৫ সাল পর্যন্ত চলা ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তেফাদার সময়ে ইসরায়েল ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছিল। সেখানকার রানওয়েতে এখন গবাদিপশু চড়ে। ভূমধ্যসাগরের তীরে গাজার বন্দরে কোনো যাত্রীবাহী ফেরি ভিড়তে দেয় না ইসরায়েল। এর ফলে গাজার বাসিন্দাদের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের মাত্র দুটি পথ খোলা রয়েছে। ইসরায়েল কিংবা মিসরের ভূমি ব্যবহার করে তারা বাইরে যেতে পারে। কিছু ফিলিস্তিনিকে ইসরায়েলের ভেতরে ব্যবসা ও কাজের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে কাউকে কাউকে জর্ডান যাওয়ার অনুমতি দেওয়া হয়। ইসরায়েলের এই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে গাজাবাসীর জন্য রাফা হয়ে কায়রোর পথটিতে যাতায়াত করা সুবিধাজনক। কিন্তু খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ পথের কুখ্যাতি রয়েছে। ভ্রমণের কয়েক সপ্তাহ আগে ফিলিস্তিনিদের নিবন্ধন করতে বাধ্য করা হয়। এরপরও ভ্রমণের অনুমতি মিলবে কি না, সেটা নিশ্চিত নয়। ভ্রমণের নিশ্চয়তা পাওয়ার জন্য প্রাইভেট কোম্পানি কিংবা মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হতে হয়। তারা যে ভিআইপি সেবা চালু করেছে, সেটা নিতে হলে শত শত ডলার খরচ করতে হয়। গাজায় হামাস শাসন শুরুর পর খুব সংক্ষিপ্ত সময়ের জন্য রাফার এই পথে চলাচল ছিল সহজতর। সেটা ২০১৩ সালের ঘটনা। মিসরের ক্ষমতায় তখন ছিলেন মোহম্মদ মুরসি। মুসলিম ব্রাদারহুডের সদস্যরা হামাসের প্রতি কিছুটা উদার ছিলেন। সে সময়ে পাঁচ লাখের মতো ফিলিস্তিনি রাফা পাড়ি দিয়েছিল। যেটা ছিল রেকর্ড। কিন্তু ওই বছরের জুলাই মাসে মুরসির ক্ষমতাচ্যুতির পর এ সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেতে শুরু করে। মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমলে রাফা কিছুদিনের জন্য খোলা ও কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। হামাসের কাছ থেকে নিজেদের স্বার্থসিদ্ধির কৌশল হিসেবেই এটা করা হচ্ছে। রাফা সীমান্ত ব্যবহার করে সাম্প্রতিক কালে মিসর থেকে গাজায় এসেছেন, এমন কয়েকজনের সঙ্গে এএফপির কথা হয়ে। নাম প্রকাশ করা হলে ভবিষ্যৎ ভ্রমণের জন্য মিসরীয় কর্তৃপক্ষ তাঁদের কালো তালিকাভুক্ত করতে পারে, সে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। আহমেদ (ছদ্মনাম) নামের একজন এ বছরের প্রথম দিকে কায়রো থেকে গাজায় ফেরেন। এ যাত্রাপথের যে দূরত্ব, তাতে পাঁচ ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। কিন্তু চার দিনের আগে তিনি গাজায় পৌঁছাতে পারেননি। প্রথমে তিনি একটা ট্যাক্সি ভাড়া করেন। বুধবার ভোর চারটায় তাঁর যাত্রা শুরু হয়। চালকের সঙ্গে রাফা পর্যন্ত যেতে ১৩০ ডলারের চুক্তি হয়। সুয়েজ খালের প্রবেশমুখে তাঁদের গাড়িটি থেমে যায়। সে সময় সেখানে যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়েছিল। আহমেদ তাঁর ভাড়া করা গাড়িটা সেখানে ছেড়ে দিতে বাধ্য হন। আরও পাঁচজন যাত্রীর সঙ্গে ভাগাভাগি করে একটা গাড়িতে রাত যাপন করেন। আহমেদ বলেন, 'তল্লাশিচৌকিতে মিসরীয়রা আমার সমস্ত ব্যাগ খুলে ফেলে। তারা আমার সুগন্ধি ও সিগারেট বাজেয়াপ্ত করে। আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্রোফাইল ঘাঁটাঘাঁটি করে।' এরপরের তিনটি তল্লাশিচৌকি খুব সহজেই তিনি পার হতে পারেন। রাফা থেকে ৫০ কিলোমিটার দূরে সিনাই তল্লাশিচৌকিতে তিনি পৌঁছান বৃহস্পতিবার বিকেলে। এ সময় রাস্তা বন্ধ বলে ঘোষণা দেয় মিসরীয় কর্তৃপক্ষ। রাস্তা খুলে দেওয়ার আগপর্যন্ত পার্শ্ববর্তী আল-আরিশ শহরে একটা নোংরা-ঘিঞ্জি ঘরে তাঁকে দুই দিন অবস্থান করতে হয়। রাস্তা খুলে দেওয়ার কথা শুনে তড়িঘড়ি করে তল্লাশিচৌকিতে পৌঁছালে সেদিনের মতো আবার সেটা বন্ধ করে দেওয়া হয়। পরদিন সকাল পর্যন্ত তাঁকে ওই রাস্তাতেই থাকতে হয়। আহমেদের মতো অসংখ্য ফিলিস্তিনিকে রাফা-কায়রোর রাস্তায় একই দুর্ভোগের শিকার হতে হয়। এ যাত্রাপথের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় সিনাইয়ে। আইএস জিহাদিদের সঙ্গে মিসরীয় বাহিনীর যুদ্ধ চলায় সেখানকার নিরাপত্তাব্যবস্থা অনেক বেশি জটিল। ফাতিমা (ছদ্মনাম) নামের এক নারী জানান, গত বছর আরও কয়েকজন নারীর সঙ্গে তিনি কায়রো থেকে গাজায় ফিরছিলেন। সিনাইয়ের তল্লাশিচৌকিতে শীতের রাতেও ভয়ে তিনি ঘামছিলেন। একটা কার্ডবোর্ডের বাক্সের মধ্যে জড়সড় হয়ে তাঁকে রাত পার করতে হয়েছিল। তিনি বলেন, 'আমরা একটা মরুভূমিতে। আমি খুব ভয় পাচ্ছিলাম। সেখানে একফোঁটা খাওয়ার পানি ছিল না। কোনো টয়লেটও ছিল না। খুব কাছেই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।' সীমাহীন দুর্ভোগের এই যাত্রা ফিলিস্তিনিদের জন্য ভয়ানক অপমানকর। আহমেদ বলেন, 'এটা আমাকে ভেতর থেকে মেরে ফেলেছে। গাজার অধিবাসীদের সঙ্গে ভয়ংকর খারাপ আচরণ করা হয়। যেন আমরা সবাই সন্ত্রাসী।' গাজায় ফিরে তাঁর হতাশা চরমে পৌঁছায়। তিনি জানতে পারেন, যাঁরা ভিআইপি সেবার জন্য বাড়তি টাকা খরচ করেন, তাঁরা মাত্র এক দিনেই কায়রো থেকে গাজায় আসতে পারেন। নিবন্ধন, গাড়িভাড়া, কাগজপত্র ঠিক করাসহ কায়রো যাওয়ার জন্য ভ্রমণ কোম্পানি এক হাজার ডলার করে নেয়। ফেরার জন্য গুনতে হয় আরও ৬০০ ডলার। বেশির ভাগ গাজাবাসীর জন্য এ খরচ জোগাড় করা অসম্ভব। মিসরীয় মালিকানাধীন একটি কোম্পানি এ ব্যবসা পরিচালনা করে। ফিলিস্তিনি অর্থনীতিবিদ ওমর শাবান বলেন, চলাচলের জন্য গাজাবাসীদের বড় অঙ্কের টাকা গুনতে বাধ্য করানো মিসরের জন্য বাজে একটা কৌশল। সীমান্ত ব্যবসা তাদের টাকা বানানোর একটা বড় ক্ষেত্র। এএফপি থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতগিওম ল্যাভালি এএফপির জেরুজালেমের ব্যুরো প্রধান
8
ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়নে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। পাগলাকানাইতে মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু সাঈদ বিশ্বাস, আর সুরাটে আনারস প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম আশরাফ বিজয়ী হন। প্রায় একযুগ পর বুধবার এই দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই প্রথম দুইটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলে। এদিকে, হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের মহিলা আসনে উপ-নির্বাচনে পারভীনা খাতুন মাইক মার্কা নিয়ে ১৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিডি প্রতিদিন/এমআই
6
যে রাঁধে সে চুলও বাঁধে। মাধুরীর বেলায় এ কথা শতভাগ খাটে। তিনি অভিনয় করেন, নাচেন; তিনিই আবার কোমরে কাপড় বেঁধে নেমে পড়েন রান্নায়। লকডাউনে বলিউড তারকা মাধুরী রান্নার কোর্সও করাচ্ছেন। তবে এ কোর্স কেবল তাঁর স্বামী শ্রীরাম নেনেই করতে পারবেন। এদিন মাধুরী দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিয়েছেন। আর নেনে রেঁধে-বেড়ে খাইয়েছে বউকে। ভারতের মুম্বাইয়ে পোহা খুবই জনপ্রিয় খাবার। মাধুরীরা ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য আর সকালের নাস্তার জন্য বানিয়েছিলেন কান্দা পোহা। একেই বলে একের ভেতর দুই! সব উপকরণ গুছিয়ে নিয়ে মাধুরীর নির্দেশনায় রান্না করতে নেনের ১০ মিনিটও লাগেনি। মাধুরীর রেসিপিতে কান্দা পোহা বানাতে বেশি কিছু লাগবে না। দুই কাপ চিড়া, সামান্য শর্ষে, কয়েকটি কারিপাতা, ২টি পেঁয়াজের কুচি, ১টি কাঁচা মরিচ, হলুদ, পরিমাণমতো লবণ, দুই টেবিল চামচ তেল, চিনি আর বাদাম। ব্যস, এগুলোই। হাতের কাছেই পাওয়া যাবে উপকরণগুলো। প্রথমে চিড়া ধুয়ে নিয়ে একটি ছড়ানো পাত্রে ঢেলে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই চিড়া পানি ঝরিয়ে ঝরঝরে হয়ে যাবে। চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করতে হবে। তারপর সেখানে শর্ষে ফোড়ন দিতে হবে। এরপর কারিপাতা, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিতে হবে। ভাজা হয়ে গেলে চিড়া ঢেলে দিতে হবে। হালকা আঁচে নাড়তে হবে। দুই মিনিট পর লবণ আর ভাজা বাদাম যোগ করতে হবে। নামানোর আগে চিনি দিতে হবে। অনেকে আবার কান্দা পোহায় আলুও দেন। তবে মাধুরীর রেসিপিতে আলু ছিল না। খাওয়ার সময় চানাচুর ছিটিয়ে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। ওই ভিডিওতে শ্রীরাম বলেন, 'আমার দাদি অসাধারণ কান্দা পোহা বানাতেন। আমাদের বাড়িতে রোজ সকালে এই পদ হয়।' আর মাধুরীও মারাঠি আর ইংরেজি মিশিয়ে বলেছেন, কান্দা পোহা রান্না হলেই তাঁর নাকি নানির কথা খুব মনে পড়ে। মাধুরীর নানি নাকি 'পৃথিবীর সেরা' পোহা বানায়। প্রতিটি মারাঠি রান্নাঘরে নিয়মিত কান্দা পোহা হয়।
4
রাজশাহীর পুঠিয়ায় চুরির অভিযোগ তুলে এক কিশোরকে হাত-পা বেঁধে মারধর করছেন গ্রামের কয়েকজন ব্যক্তি। মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার দু'দিন পর শনিবার ভুক্তভোগীর বাবা পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মারধরের সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। তবে ১৯ ফেব্রুয়ারি সকালে মারধরের ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভালুকগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই গ্রামের আদিবাসীরা প্রতিদিন সকালে মাঠে কাজে চলে যায়। সে সুবাদে গত বৃহস্পতিবারও তারা ঘরে তালা লাগিয়ে কাজে বের হয়। দুপুরের দিকে আদিবাসী পরেশ সর্দার বাড়ি এসে দেখতে পায়, তার ঘরের তালা ভাঙা। সে সময় দোয়েল নামে এক যুবক তার বাড়ির থেকে দৌঁড়ে পালাতে থাকে। তার দৌঁড়ানো দেখে পরেশ সর্দার চোর পালাচ্ছে বলে চিৎকার করতে থাকে। তার চিৎকারে মাঠে কাজ করা কয়েকজন গ্রামবাসী দোয়েলকে আটক করেন। পরে তাকে কয়েকজন মিলে মারধর করে। মারধরের অভিযোগে পুলিশ তিনজনকে ধরে নিয়ে গেছে। ভুক্তভোগী দোয়েলের পিতা সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার আমার ছেলে গোটিয়া গ্রামে এক আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছিল। সে সময় কিছু লোকজন তাকে চোর বলে আখ্যা দেন। এরপর তাকে হাত-পা বেঁধে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে সে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করাচ্ছি। এর মধ্যে সেই মারধরের একটি ভিডিও তারা ফেসবুকে ছেড়ে দেয়। এ ঘটনায় শনিবার সকালে থানায় অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে ভুক্তভোগীর পিতা থানায় এসে তিনজনের নামে একটি মামলা দায়ের করেছেন। মারধরের ভিডিও দেখে চিহ্নিত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী ওই ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।এর আগে গত ১০ এপ্রিল হাইকোর্টের আরেকটি বেঞ্চ তাঁর আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরে নতুন করে আবারও আবেদন করা হয়।এর আগে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ পারভেজ গত ১০ ফেব্রুয়ারি সহিদুর রহমানকে জামিন দেন। পরে ২৮ ফেব্রুয়ারি একই আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।সহিদুর রহমান মুক্তি এ মামলার অপর আসামি টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই। তাঁর বাবা আতাউর রহমান খান এই আসনে বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য। দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর সহিদুর রহমান খান আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোয়েন্দা পুলিশ আদালতে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান ও তাঁর অপর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।বুধবার আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।
6
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, 'শনিবার রাতে এএসপি, ওসি, ইউএনও, এসিল্যান্ডের উপস্থিতিতে কবিরহাট থেকে ৩০-৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে এবং গুলিবর্ষণ করেছে। এতে আমার দলের ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এসপি ও ডিসির নির্দেশে এগুলো করেছে।' রোববার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। কাদের মির্জা বলেন, 'তারা ওবায়দুল কাদেরকে সরিয়ে, আমাদের সরিয়ে, সাংবাদিক মুজাক্কির ও আলাউদ্দিন হত্যাকারী বাদইল্লা (সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল) ও রাহাইত্তাকে (সেতুমন্ত্রীর ভাগিনা ফখরুল ইসলাম রাহাত) দিয়ে কোম্পানীগঞ্জে একরামের (এমপি একরাম চৌধুরী) রাজত্ব কায়েম করতে চায়। এটা কি চলতে দেওয়া যায়? আমরা আমাদের রক্ত দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। মুজাক্কির ও আলাউদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না। এদেরকে বাদল নিজ হাতে হত্যা করেছে, আর মামলা দেয় আমাদের নামে।' তিনি বলেন, 'আজকে তারা নোয়াখালীর এমপি একরাম চৌধুরীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের দিয়ে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কারণ, ডিসি-এসপি প্রতিদিন একরাম চৌধুরীর থেকে ১০ লাখ টাকা পায়। এএসপি, ওসি, ইউএনও, এসিল্যান্ড ১০ লাখ টাকা করে পায়। স্থিতিশীলতা এলে তাদের টাকা আসা বন্ধ হয়ে যাবে। এ জন্য সন্ত্রাসীদের দিয়ে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।' এর আগে শনিবার রাত ১০টায় তার একান্ত সহকারী স্বপন মাহমুদের ফেসবুক আইডিতে এসে সেতুমন্ত্রীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কাদের মির্জা বলেন, 'এএসপি, ওসি, ইউএনও ও এসিল্যান্ডকে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় সবকিছুর দায়দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আপনি আমাকে বলেন, আমি যেভাবে বলব, সেভাবে হবে। আমার প্রতিপক্ষ অপরাজনীতির হোতাদের বলেন, তারা যেভাবে বলবে, সেভাবে হবে। আসলে আপনি কী চান? আমি বলেছিলাম, চিকিৎসার জন্য আমেরিকায় যাব, কিন্তু এখন আর যাব না। জনগণকে সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলব। আমিও এর শেষ দেখে নেব।'
6
প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে আমেরিকার একটি আরসি-১৩৫ কৌশলগত গোয়েন্দা বিমান তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান।তবে মার্কিন বিমানটি রুশ আকাশসীমা লঙ্ঘন করেনি। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বিমানটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিকে বাধা দেয় রুশ বিমান। পরে রাশিয়ার বিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে কামচাটকার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ জঙ্গিবিমান উড়ে যায় এবং মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানটি রুশ সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর মিগ-৩১ বিমানটি নিরাপদে ফিরে আসে। সূত্র: রয়টার্স। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
প্রায় এক বছর আগে শেষ হয়েছে সেতু নির্মাণের কাজ। সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে তবে সংযোগ সড়কের কাজ এখনও শুরু হয়নি। নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুরে এলাকায় একটি খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে আছে এটা।কয়েক গ্রামের বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাকোঁ দিয়ে খাল পার হতে হচ্ছে। গ্রামবাসীরা বলছেন,সেতু নির্মাণের পর আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু সেই আনন্দ এখন বেদনায় পরিণত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর উপজেলার দুর্লভপুর গ্রামের খালের ওপর ৩২ ফুট দৈর্ঘ্য পাকা সেতু নির্মাণ করেছে। ২৭ লাখ ৩১ হাজার ৬৪৪ টাকায় সেতুটি নির্মাণ করেছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের সংযোগস্থলে খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পারের গ্রামবাসী বাশের সাকোঁ দিয়ে পারাপার হচ্ছে। ফলে দুর্লভপুর গ্রামের হাজার হাজার বাসিন্দারা খালের ওপর নির্মিত সেতুর কোন উপকার পাচ্ছে না।দুর্লভপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মন্টুসহ কয়েকজন গ্রামবাসী জানান,প্রায় এক বছর আছে সেতুটির নির্মাণ কাজ হয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা ভ্যান বাঁ অন্য যানবাহনে কৃষিপণ্য আনা নেওয়া করতেত পারি না। যার কারণে আমাদের সমস্যা আগের মতই রয়ে গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম বলেন,সেতুটি নির্মাণ শেষ হওয়ার পর বন্যার পানি আসায় সংযোগ নির্মাণ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।আমি ঠিকাদারদের দ্রুত সংযোগ সড়কে মাটি দিয়ে ভরাট করে জনগণের চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছি। তারা দুই একদিনের মধ্যে মাটি ভরাটের কাজ শুরু করবে।
6
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের জোর দাবি করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে এক বিশেষ অধিবেশনে এই দাবি করেন তিনি। গুতেরেস বলেন, রাশিয়ার আগ্রাসন 'যথেষ্ট হয়েছে।' তিনি বলেন, 'ইউক্রেনের যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত।' জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থায় সতর্কতার নির্দেশ 'এক ভয়াবহ ধারাবাহিকতা।' তিনি বলেন, 'পরমাণু সংক্রান্ত ঘটনার সামান্য চিন্তাও কল্পনাতীত। পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রকার যুক্তি থাকতে পারে না।' অধিবেশনে গুতেরেস বলেন, জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুসারে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় তাদের দেশ ছেড়ে পালিয়েছে। দেশটিতে শিশুসহ বেসামরিক নাগরিকদের মৃত্যু 'সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।' এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে দেশটিতে রোববার পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র : সিএনএন
3
পাহাড় থেকে কক্সবাজারের টেকনাফের প্রধান সড়কে একটি বন্যহাতি নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে হাতিটি পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে। সোমবার রাত ১০টায় টেকনাফ পৌরসভার নাইট্যাং পাড়ায় বনবিভাগের পাশে প্রধান সড়কে অবস্থান করছিল বন্যহাতিটি। এ সময় হাতিটি সড়কের পাশে কয়েকটি গাছ ভেঙে ফেলায় কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় হাতিটি সেখানে অবস্থান করছে। এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, 'প্রচণ্ড বৃষ্টিতে রাতে প্রধান সড়কে একটি পাহাড়ি হাতি নেমে আসার খবর পেয়ছি। ঘটনাস্থলে পৌঁছে আমাদের লোকজন হাতিটি পাহাড়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।' টেকনাফ সদর সিবিজি সভাপতি মাহমদুল্লাহ বলেন, 'সোমবার রাতে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড় থেকে প্রধান সড়কে একটি বন্যহাতি নেমে এসে গাছ-পালা ভেঙে ফেলে। এতে রাস্তার দুইপাশে যানবাহান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। হাতিকে পাহাড়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি।' স্থানীয় বাসিন্দা মো. আরফাত বলেন, 'পাহাড়ি একটি বন্যহাতি প্রধান সড়কে নেমে এদিক-ওদিক ছুটছে। এতে মানুষজন ভয়ের মধ্য রয়েছে। স্থানীয় সিবিজি কর্মীরা হাতিটিকে পাহাড়ের ভেতরে পাঠিয়ে দেওয়া চেষ্টা চালাচ্ছে।' টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, পাহাড়ি হাতিটি সড়কে নেমে আসার খবর পেয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে হাতিটি নাফনদীর সীমান্তে যাওয়ার আগে পাহাড়ে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে গত ২৬ জুন টেকনাফ সীমান্তে নাফ নদীতে দুটি হাতির দেখা মেলে। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেয় দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে রোববার সকালে আবার নাফ নদে নেমে আসে হাতি দুটি। পরের দিন হাতি দুটি শাহপরীর দ্বীপ এলাকার সমুদ্র সৈকত থেকে ট্রলারের সহায়তায় উদ্ধার করে টেকনাফে পাহাড়ে দিকে নিয়ে যাওয়ার সময় আবার তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও দক্ষিণ বন বিভাগ টেকনাফের কর্মকর্তারা দাবি করে আসছিল, হাতি দুটিকে পাহাড়ে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে তারা।
6
যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে ৭ মেয়র পদপ্রার্থীর মধ্যে ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ভোটে তাঁরা জামানত হারিয়েছেন।যদিও জামানত হারানো প্রার্থীদের একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভোটের আগে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। তবুও তাঁর চামচ প্রতীকে ৮৯ ভোট পড়েছে।জামানত হারানো অপর তিন মেয়র পদপ্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু। তাঁর নারিকেল গাছ প্রতীক পেয়েছে এক হাজার ১০ ভোট। যুবলীগ কর্মী ইমতিয়াজ আহমেদ শিপন মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উদ্ভাবক আব্দুল্লাহ আল সাঈদের রেল ইঞ্জিন প্রতীকে পড়েছে ১ হাজার ১১ ভোট।নির্বাচনী বিধিমালা অনুযায়ী, প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। অন্যথায় নির্বাচন অফিসে জমা দেওয়া তাঁর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সেই হিসাবে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের চারজন মেয়র প্রার্থী তাঁদের জামানত রক্ষা করতে পারেননি।রোববারের নির্বাচনে ঝিকরগাছা পৌরসভায় ২৫ হাজার ৯৩৯ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১৭ হাজার ৪৭৪। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।তাঁর নিকটতম প্রার্থী ইমরান হাসান সামাদ নিপুণ পেয়েছেন ৬ হাজার ১২৬ ভোট।এ দিকে পৌরসভা নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর প্রার্থী হিসেবে জয় পেয়েছেন আরিফুর রহমান আরিফ। তিনি ২ নম্বর ওয়ার্ডে ব্রিজ প্রতীকে নির্বাচনে অংশ নেন। আরিফ ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম কফিল উদ্দিনের ছেলে।আরিফের বাবা কফিল উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত ১৯ বছর ওই ওয়ার্ডে কাউন্সিলের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এই ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন। আরিফুর রহমানের জন্ম ১৯৯৪ সালে।২০০১ সালে ঝিকরগাছা পৌরসভায় প্রথম নির্বাচন হয়। সে সময় পৌরসভার সর্বোচ্চ পদ ছিল চেয়ারম্যান। পরে সীমানা জটিলতা নিয়ে করা মামলায় দীর্ঘ ২০ বছর নির্বাচন আটকে যায়।
6
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮০ জন। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কারাগারে দাঙ্গার ঘটনা। গতকাল মঙ্গলবার ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটনাটি ঘটে।আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো ওই কারাগারে নিরাপত্তা বাহিনীর আরও বেশি সংখ্যক সদস্য পাঠনোর ঘোষণা দিয়েছেন।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কারাগারে দাঙ্গার ঘটনায় পাঁচজনকে শিরশ্ছেদ ও বাকিদের গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ কমান্ডার ফাউস্তো বুয়োনানো বলেন, কয়েদিরা গ্রেনেডও ছুড়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো বলেন, 'এটি খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। মহান সৃষ্টিকর্তা ইকুয়েডরের ভালো করুন যেন আমরা প্রাণহানির সংখ্যা এড়াতে পারি। এটিই আমার প্রার্থনা।'উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে ইকুয়েডরে দাঙ্গার ঘটনা ঘটে। ফেব্রুয়ারির দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন। আর জুলাই মাসের দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ২২ জন।হিউম্যান রাইটস ওয়াচ ইকুয়েডরের সরকারকে কারাগারের সহিংসতা পুরোপুরি তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
3
তেঁতুলিয়া (পঞ্চগড়): পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টর ও থ্রি হুইলারের সংঘর্ষে শাহিন হোসেন (৩১) ও জাকির হোসেন (২৭) নামের দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজন ওই থ্রি হুইলারের যাত্রী ছিলেন।গতকাল শনিবার রাতে উপজেলার তিরনইহাট এলাকার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। জাকির হোসেন একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার আব্বাস আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাবান্ধা থেকে ওই থ্রি হুইলারটি (স্থানীয় ভাষায় পাগলু) যাত্রী নিয়ে ভজনপুর বাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। থ্রি হুইলারটি রনচন্ডী এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এ সময় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের চারজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। শাহিন ও জাকিরের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই শাহিনের মৃত্যু হয়। জাকির হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া ট্রাক্টর ও থ্রি হুইলার সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
6
কোন প্রকার ব্যর্থতা ছাড়া আগামী ১১ ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের রিপোর্ট জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে। ওইদিনই জামিন প্রশ্নে আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ বিএসএমএমইউ কর্তৃপক্ষের এই সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল বিভাগের আদেশের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। তবে জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া আগে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চেয়েছিল আপিল বিভাগ। কিন্তু আজ নির্ধারিত দিনে এসে আদালতে রিপোর্ট দেয়ার বিষয়ে সময়ের আবেদন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। এরপর আদালত সময়ের আবেদন মঞ্জুর করলে এজলাসে হট্টগোল শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিডি-প্রতিদিন/মাহবুব
6
'শবেবরাতের রাতে কান্ত ও তাঁর বন্ধুরা পাঁচতলা বাড়ির ছাদে বাজি ফুটিয়ে নিচে নামছিল। তখন আমি কান্তকে বকা দিই বাজি ফোটানোর জন্য। কান্ত আমার দিকে তাকিয়ে হেসে দিয়েছিল। আমি সেই হাসি আজও ভুলতে পারি না। আমার চোখের সামনে আমার ছেলের এটাই শেষ হাসি।' এই বলে কান্নায় ভেঙে পড়েন কামরুজ্জামান কান্তের মা লুৎফর নাহার।আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচরে ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁদেরই একজন কামরুজ্জামান কান্ত। কান্তর পরিবার থাকে দারুস সালামের মাদবরবাড়ি মসজিদ এলাকার ৩/৭৫ নম্বর বাড়ির তৃতীয় তলায়। সেই দিন সেই বাড়ির ছাদ থেকে নামতে গিয়ে মায়ের সামনে শেষ হাসি হেসেছিল কান্ত।আর সেই হত্যাকাণ্ডের মামলায় আদালত গতকাল বৃহস্পতিবার ১৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ ছাড়া ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৫ আসামিকে খালাস দেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। বিচার চলাকালে মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ঘটনার পর এ মামলায় গ্রেপ্তার হয়ে ১৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।লুৎফর নাহার বলেন, 'সরকারের প্রতি আমার আকুল আবেদন, এ রায়ে ফাঁসি যাতে কার্যকর হয়। আমার ছেলেকে ফেরত পাব না, তবে রায় বাস্তবায়ন হলে একজন মা হিসেবে মনে শান্তি পাব।'দারুস সালামের মাদবরবাড়ি মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো। তাতে সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। গতকাল রায়ের কথা শুনে প্রতিবেশীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁদের একজন বলেন, ফুটফুটে ছয়টি ছেলে না ফেরার দেশে চলে গিয়েছে। আজ বেঁচে থাকলে তারা কত ভালো কিছু করতে পারত। এই ছেলেগুলা আমাদের এলাকার অহংকার ছিল।'সেদিন নিহত ইব্রাহিম খলিলের চাচা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, 'সরকারের কাছে আবেদন করছি, যাতে কেউ কোনোভাবেই ছাড়া না পায়।'২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবকেরা হলেন ধানমন্ডির ম্যাপললিফ স্কুলের 'এ' লেভেলের ছাত্র শামস রহিম শাম্মাম, মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান, মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব এবং বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান।নিহত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথমে ডাকাতির মামলা করা হয়। তবে তাদের সঙ্গে থাকা বন্ধু আল-আমিন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যাওয়ায় প্রকৃত ঘটনা জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এই ঘটনায় আরেকটি মামলা করা হয়।
6
নির্বাচনে কর্মী মারা গেলে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম। তাঁর এ ঘোষণা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।গতকাল মঙ্গলবার দুপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে বাসাইলের সাইফুল ইসলামসহ ১৪টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, 'আমি গত দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও হব। মানুষের জন্য কাজ করেছি। আমার কর্মকাণ্ড দল মূল্যায়ন করেছে। আমি শান্তিপ্রিয় মানুষ, কোনো মারামারি, সহিংসতা চাই না। কর্মী মারা গেলে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা আমি বলেছিলাম। এর পেছনে কারণ আছে। ১৯৮৬ সালে নির্বাচনে বাসাইলের রাঙামালিয়া কেন্দ্রে সংঘর্ষে তিনজনকে মেরে ফেলা হয়েছিল। ওই পরিবারগুলোর পাশে কেউ দাঁড়ায় নাই। শেষ পর্যন্ত তাঁরা ভিক্ষা করে খান। এবারও যখন কর্মীদের নিয়ে সভায় বসি, তাঁরা পুরোনো সেই কথা টেনে তোলেন। তখন আমি তাঁদের বিপদে পাশে থাকার আশ্বাস দেওয়ার জন্য এ কথাগুলো বলি।'এর আগে এই চেয়ারম্যান প্রার্থী এক উঠান বৈঠকে বলেন, 'আমার কর্মী যাঁরা, তাঁদের একটা লিস্ট আছে। এই কর্মীদের ভেতরে যদি কেউ মারা যান আমার নির্বাচন করতে গিয়ে, তাহলে আমার পক্ষ থেকে ১০ লাখ টাকা তাঁর পরিবারকে দেওয়া হবে। আর যদি খুনোখুনি বাইড়াবাইড়ি করে হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে আমি তাঁর সম্পূর্ণ খরচ বহন করব। এমনকি তাঁর সংসারের খরচও আমি চালাব। আমি ঢোরা সাপ। চুপ করে শুয়ে থাকি, আর যখন কামড় মারি তখন মাংসসহ ছিঁড়ে ফেলি।'ইউপি চেয়ারম্যানের দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা জানান, নির্বাচন সামনে রেখে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, উপজেলা থেকে যতজন নৌকার মনোনয়নের জন্য আবেদন করেছেন, সবার আবেদন তাঁরা জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেন। এখান থেকে কারও নাম বাদ দেওয়ার এখতিয়ার আর তাঁদের নেই। জেলা আওয়ামী লীগ যাকে ইচ্ছা বাদ দিয়ে নাম কেন্দ্রে পাঠাতে পারে। সাইফুল ইসলামের নামটিও তারা কেন্দ্রে পাঠিয়েছে।
6
নড়াইলের লোহাগড়া উপজেলার চতুর্থ ধাপের আসন্ন ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন প্রচার কার্যক্রম জমে উঠেছে।নানা উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিচ্ছন্ন আধুনিক ইউনিয়ন গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তাঁরা।ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন স্লোগানমুখর। পোস্টার, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ইউপির অলি গলি, বাসা বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন।নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টির ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দল বেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। তাঁরা অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।১২টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ করে বেড়াচ্ছেন। প্রার্থীরা জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। প্রার্থীরা নিজ নিজ ইউনিয়ন পরিষদের বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেন।অন্যদিকে সমানভাবে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীরা বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব এবং ইউনিয়নের জনগণের পাশে থেকে কাজ করে যাব। প্রার্থীরা সকলের নিকট দোয়া ও সমর্থন চাই এবং প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন পুরুষ মেম্বর প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানান।পিছিয়ে নেই নারী প্রার্থীরা। তাঁরাও মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সংরক্ষিত নারী মেম্বর প্রার্থীরা বলেন, মানুষের জন্য সব সময় কাজ করি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াই।এদিকে নারী প্রার্থীদের সঙ্গে মাঠে নেমেছেন স্বামী সন্তানরাও। তেমনি পুরুষ প্রার্থীদের সঙ্গেও স্ত্রী সন্তানরা বসে নেই। সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে কোনো প্রার্থীকেই নিরাশ করছেন না। প্রার্থীরা ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছেও যাচ্ছেন ভোটের আশায়। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।নোয়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি মুনশি জোসেফ হোসেন বলেন, 'বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখব।'৬ নম্বর জয়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. আখতার হোসেন (আনারস প্রতীক) বলেন, 'জনগণের ইচ্ছাতেই নির্বাচন করে চেয়ারম্যান হয়েছি। এবারও জনগণের ইচ্ছাতেই প্রার্থী হয়েছি। আশা করি জনগণ নির্বাচনে ভোট দিয়ে আমাকে জয় করবে।'সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থী মো. বিল্লাল শরিফ (মোরগ প্রতীক) বলেন, 'আমি আপনাদেরই সন্তান ছোট থেকে আপনাদের কাছে এ সমাজে বড় হয়েছি। আমার সম্পর্কে আপনারা ভালো জানেন। আমি জয়পুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড বাসীর খেদমত করার লক্ষ্যে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী হয়েছি। যদি আপনাদের দোয়া ভালোবাসা ও সাহায্য সহযোগিতা পাই এবং পাশে থেকে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এই ১ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে পারব। 'উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রোববার লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।১২টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৯০৯ জন ও মহিলা ভোটার ৮৫ হাজার ৭৮৮ জন। ভোটকেন্দ্র ১১৬ টি, ভোটকক্ষ ৪৫৭ টি।
6
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীহানা মালিয়ার এক ফেসবুক পোস্টে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করেছেন। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার এক ফেসবুক পোস্টে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করে দাবি করেছেন যে ৪.৩০০ জন রুশ সৈন্য এ পর্যন্ত নিহত হয়েছে। বিবিসি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি, এবং রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোন সংখ্যা প্রকাশ করেনি। ইউক্রেনের মন্ত্রীর দেয়া তালিকায় ৪,৩০০ রুশ সৈন্য নিহতের কথা ছাড়াও ২৭টি বিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টিসাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরো কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংসের কথা বলা হয়।
3
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সোমবারের বক্তব্য প্রমাণ করে, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ।' তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রোববার হরতাল শেষ হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জে ৯টি বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে। রাস্তার ওপর দেয়াল তুলে দেওয়া হয়েছে। এগুলোর পক্ষ নিয়েছে বিএনপি এবং তাদের তথাকথিত কয়েকজন বুদ্ধিজীবী, যাদের বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হচ্ছে, তারাও বিবৃতি দিয়েছে। এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে জনগণের ও সরকারি সম্পত্তির ওপর হামলা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর হামলারই শামিল, যেটিতে সমর্থন দিয়েছে বিএনপি-জামাত। একইসঙ্গে সুর মিলিয়ে আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন, তারা সরকার পতনের আন্দোলন ডাক দিবেন, তখন এই সমস্ত নৈরাজ্য তাদের পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটিই প্রমাণিত হয়।' '২০১৩, '১৪ ও '১৫ সালে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামাতই ২০১৩ সালের ৫ ও ৬ মে এবং আজ হেফাজতের ব্যানারে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরও পৃষ্ঠপোষকতা দিচ্ছে' উল্লেখ করে ড. হাছান বলেন, 'এগুলো নরেন্দ্র মোদির আগমনের কারণে করা হয়নি, বরং সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের অংশ হিসেবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্যই করা হয়েছে।' আমরা ২০১৩, ১৪, ১৫ সালে এর চেয়েও বেশি নৈরাজ্য মোকাবিলা করে দেশে শান্তি, স্থিতি স্থাপন করেছি, আমরা এবারও এ ধরণের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে বদ্ধপরিকর, প্রত্যয় ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার আজকে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আত্মপ্রত্যয়ী এবং মির্জা ফখরুল সাহেব যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উত্থাপন করা হলে মন্ত্রী বলেন, 'পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের ওপর হামলা দু:খজনক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আমরা দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে এবং দেশের অন্যান্য জায়গাতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তথ্যমন্ত্রী বলেন, বায়তুল মোকাররমে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সেটি খতিয়ে দেখবো কেউ যুক্ত আছেন কি না, যদি থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
6
সদ্য পদত্যাগকারী ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে পৌর এলাকার ভাদুঘর থেকে গ্রেপ্তার করা হয়। মুফতি কাসেমী হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে এবং হেফাজতের এ ধরণের ধ্বংসাত্মক কাজ ইসলামসম্মত নয় বলে দাবি করে গত ২৩ এপ্রিল দল থেকে পদত্যাগ করেছিলেন। তবে পুলিশ বলছে- হেফাজতের সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া ২০১৬ সালে চালানো হেফাজতের সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, মুফতি আব্দুর রহিম কাসেমী গত ২৩ এপ্রিল হেফাজত থেকে পদত্যাগ করে সাংবাদিকদের কাছে প্রেরিত লিখিত বক্তব্যে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা নজিরবিহীন ও অমানবিক।দেশ ও জনগণের জানমালের ক্ষতি কোনোভাবেই ইসলামসম্মত হতে পারে না। যাদের প্ররোচনায় দেশ ও জনগণের জানমালের এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান কাসেমী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করতে গিয়ে হেফাজতের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ ব্যাপক ভাংচুর চালায়। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৫৬টি মামলা হয়। এসব মামলায় ৪১৪ জনাকে এজাহারনামীয় আসামি করে অজ্ঞাত আরো ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৪১৫ জন।
6
বর্তমান ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। ক্যারিয়ার শুরু করেছিলেন যে ক্লাবের হয়ে সেই বার্সেলোনা ছেড়ে তিনি যোগ দিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। তবে মেসির পিএসজিতে যোগ দেওয়ার পেছনে সাবেক বার্সা সভাপতির আঙুল রিয়াল মাদ্রিদ সভাপতির দিকে। বার্সার সাবেক বোর্ড কর্মকর্তা জমে ইয়োপিসের দাবি, রিয়াল মাদ্রিদ সভাপতির পরিকল্পনা বাস্তবায়ন করতেই মেসির সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছে কাতালান ক্লাবটি। যদিও এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমন অভিযোগ অস্বীকার করেছেন পেরেজ। পেরেজের ভাষ্যমতে, মেসি কেন, বার্সেলোনার কোন সিদ্ধান্তেই তার প্রভাব থাকা সম্ভব নয়। পেরেজ বলেন, 'মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে আমার ভূমিকা থাকতে পারে, এটা অসম্ভব। শুধু মেসির বার্সা ছাড়াই নয়, বার্সেলোনার যেকোনো সিদ্ধান্তেই আমার প্রভাব থাকা অসম্ভব। এসব দাবি পুরোপুরি মিথ্যা।' পেরেজ বলেন, 'বার্সেলোনার প্রধান নির্বাহী ফেরান রেভেরতার আমার বন্ধুও নন। তার সঙ্গে আমার দেখা হয়েছেই দুই বার। প্রথমবার চার মাস আগে আর দ্বিতীয়বার গত শনিবারে, যখন মেসিকে নিয়ে বার্সেলোনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। যে সভায় রেভেরতার ছাড়া বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ও জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লিও ছিলেন। আশা করব জমে ইয়োপিস নিজের এই বক্তব্য প্রত্যাহার করবেন আর মিথ্যা দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না।'
12
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এ নিয়ে মোট পরীক্ষা হলো ১৭ লক্ষ ৭০ হাজার ১০৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জনে।
6
রাতে কর্মস্থল থেকে ফিরছিলেন মাঝবয়সি ইঞ্জিনিয়ার দীপায়ন ধর। হঠাৎ করে চারটি বাইক এসে তার পথ আটকায়। গাড়ি থেকে টেনে নামিয়ে চলল বেধড়ক মারধর। সাথে হুমকি, 'খুব মুসলিমদরদি হয়েছিস? খুব কাশ্মির প্রেম? ভারতমাতা কি জয় বল্।' এ সময় তারা দীপায়নকে মেরে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকিও দেয়। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলা হয় সিভিল ইঞ্জিনিয়ার দীপায়ন ধরের ওপর। পরে তিনি ঘটনা জানিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানান। সামাজিক গণমাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে জানানোর কারণেই অজ্ঞাত লোকদের হাতে তিনি এ মারধর-হেনস্থার শিকার হয়েছে বলে দাবি করেন দীপায়ন। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া এ ব্যাপারে জানান, 'অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।' দীপায়নের বাড়ি কলকাতায় হলেও কর্মসূত্রে এখন মেদিনীপুর শহরে থাকেন তিনি। আমতলার কাছাকাছি এলাকায় একটি প্রকল্পের সাইট ইনচার্জ তিনি। বুধবার রাতে মেদিনীপুর শহর সংলগ্ন আমতলার কাছেই তিনি ওই হামলা ও হেনস্তার শিকার হন। এ বিষয়ে পরদিন বৃহস্পতিবার দীপায়ন বলেন, 'পুরো ব্যাপারটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঘটেছে। ওরা বাইকে এসেছিল। মারধর-হুমকির পরে বাইক নিয়েই খড়্গপুরের দিকে চলে যায়।' পুলওয়ামায় আত্মঘাতি হামলায় জওয়ানদের মৃত্যুর প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের মতামত পোস্ট করেছিলেন এই ইঞ্জিনিয়ার। দীপায়নের মতে, পাকিস্তান মানেই সব মানুষ খারাপ, এমনটি তিনি মনে করেন না। হিংস্রতার বিরুদ্ধে হিংস্রতা, এই সমাধানে তিনি বিশ্বাস করেন না। তিনি যুদ্ধের বিরুদ্ধে। দীপায়ন লেখেন, 'যুদ্ধ হচ্ছে মৃত্যু মৃত্যু খেলা, যুদ্ধ হচ্ছে তোমার কাছে আমার অবহেলা।' সামাজিক গণমাধ্যমে যুদ্ধবিরোধী মন্তব্যের জেরে মারধর চলছে রাজ্যের নানা প্রান্তে। তবে মেদিনীপুরে এ প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির অভিযোগ, 'দেশপ্রেমের নামে বিজেপির লোকেরাই হুমকি দিচ্ছে, মারধর করছে।' বিজেপির জেলা সভাপতি শমিত দাশের দাবি অবশ্য অন্য রকম। তিনি বলেন, 'বিজেপির কেউ এমন কাজ করবে না। তবে কেউ দেশবিরোধী কথা বললে দেশের মানুষের আবেগে লাগে। তখন মানুষই প্রতিবাদ করেন।' আর দীপায়ন বলছেন, 'দেশকে সত্যি ভালবাসেন এমন কেউ এ ভাবে হামলা করতে পারেন না। আমার মতের পক্ষে অনেকের সমর্থন রয়েছে। আমিও তাই মানুষেই আস্থা রাখছি।' কাশ্মিরের পুলওলামায় আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএপের ৪৪ সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত। বিভিন্ন মহলে তারা চেষ্টা চালায় পাকিস্তানকে এক ঘরে করার। তাতে সফল না হয়ে অর্থনৈতিকভাবে পাকিস্তানকে দুর্বল করার জন্য ভারতে পাকিস্তানের বাণিজ্যের বিশেষ সুবিধা বাতিল করে এবং পাকিস্তান থেকে আসা সব পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্কারোপ করে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি দেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তান কোনোভাবেই এ হামলার সাথে জড়িত নয়। ভারতে কোনো কিছু হলেই তারা পাকিস্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলে থাকে। এ হামলায় যদি পাকিস্তান সম্পৃক্ত থাকে, তাহলে এর প্রমাণ আমাদের দিন, আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।
3
ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) গতিবেগ নিয়ে ফিলিপাইনে আঘাত করেছে চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন 'গনি'। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ফিলিপাইনের কাতানদুয়ানেজ দ্বীপে টাইফুনটি আঘাত হানে।এর পর এটি লুজনের মূল দ্বীপে অতিক্রম করতে শুরু করে। এই লুজন দ্বীপেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অবস্থান। টাইফুনের আঘাতে প্রাণহানি এড়াতে এরইমধ্যে প্রায় ১০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঝড়ো বাতাসের সঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। শক্তিশালী টাইফুনটি বর্তমানে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং রোববার বিকেল নাগাদ এটি দক্ষিণ ম্যানিলা হয়ে লুজন দ্বীপ অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে সরে যেতে পারে। টাইফুন 'গনি'কে ফিলিপাইনের স্থানীয়রা নাম দিয়েছেন 'রলি'। এটি ২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা টাইফুন 'হাইয়ানে'র পর সবচেয়ে শক্তিশালী টাইফুন। টাইফুন হাইয়ানের আঘাতে ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ব্যস্ত ফিলিপাইন এবার টাইফুন থেকে বাঁচতে খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৮০ হাজার ৭৩৯ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ২২১ জন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সিনেটর ক্রিস্টোফার গো এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, 'কোভিড-১৯ মোকাবিলায় আমাদের কঠিন সময় পার করতে হচ্ছে, আর এরই মধ্যে আরও এক দুর্যোগ এসে হাজির হয়েছে।' দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান রিকার্ডো জালাদ বলেন, লুজনের পূর্ব বিকোল অঞ্চলের 'প্রায় ১০ লাখ' মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় ম্যানিলা ও নিকটবর্তী বুলকান প্রদেশে বড় তাবুতে আইসোলেশনে থাকা প্রায় এক হাজার করোন রোগীকে হোটেল ও হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। প্রসঙ্গত, ফিলিপাইনে বছরে গড়ে ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে। গত সপ্তাহেই টাইফুন 'মোলেইভে'র আঘাতে দেশটিতে ২২ জনের প্রাণহানি হয়।
3
বরেণ্য সংগীতব্যক্তিত্ব আলাউদ্দীন আলী আর নেই। তিনি আজ রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলাউদ্দীন আলীর ছেলে শওকত আলী রানা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গতকাল শনিবার ভোর পৌনে পাঁচটায় তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বিবেচনা করে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। চিকিৎসা চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রোববার বিকেলে তিনি চলে যান না-ফেরার দেশে। আলাউদ্দীন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। প্রথমে ২০১৫ সালের ৩ জুলাই আলাউদ্দীন আলীকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তাঁর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বাংলাদেশ ও ব্যাংককে তাঁর চিকিৎসা হয়েছে। সাভারে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড কেন্দ্রেও চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। আলাউদ্দীন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তাঁর বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন। দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকার মতিঝিলের এজিবি কলোনিতে চলে আসেন আলাউদ্দীন আলী। তিন ভাই ও দুই বোনের সঙ্গে সেই কলোনিতেই বড় হন এই গুণী শিল্পী। সংগীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে কাজ করেন দীর্ঘদিন।লোকজ ও ধ্রুপদি গানের সংমিশ্রণে গড়ে ওঠা আলাউদ্দীন আলীর সুরের নিজস্ব ধরন বাংলা সংগীতে এক আলাদা ঢং হয়ে উঠেছে প্রায় চার দশক ধরে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তাঁর সুরে গান করে নিজেদের সমৃদ্ধ করেছেন। তাঁর সুরারোপিত গানের মধ্যে 'একবার যদি কেউ ভালোবাসত', 'যে ছিল দৃষ্টির সীমানায়', 'ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়', 'দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়', 'এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই', 'সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ', 'এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়', 'হয় যদি বদনাম হোক আরও', 'প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ'সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তিনি 'গোলাপী এখন ট্রেনে' (১৯৭৯), 'সুন্দরী' (১৯৮০), 'কসাই' এবং 'যোগাযোগ' চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত 'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।
2
কোভিড টিকা পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শিক্ষার্থীরা। এ জন্য আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে নাম রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।তিনি বলেন, ইউজিসি আজ আমাদের টিকা সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যেই টিকার জন্য সুরক্ষা অ্যাপে নাম রেজিস্ট্রেশন করার জন্য আবাসিক শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন করলে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের টিকার জন্য ডাকা হবে।তিনি আরও বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেছে তাঁরাও সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করবে, যারা করে নাই তাঁরাও করবে।প্রসঙ্গত গত মার্চে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে গত ৪ মার্চ দুই দিনের সময় দিয়ে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের পৃথক দুইটি অনলাইন ফরমে আবেদন করতে বলা হয়। এতে ২৭ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে টিকার জন্য আবেদন করেছে মাত্র ১৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে আবাসিক শিক্ষার্থী রয়েছে ৪ হাজার জন।
1
বরিশালের গৌরনদীতে করোনার ভ্যাকসিন নিতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র। বুধবার সকালে উপজেলার বার্থী কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো-মো. অন্তর বেপারী ও মো. রেদোয়ান ফকির (১৫)। তারা দুজনই বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত মো. কাইয়ুম হোসেন (১৫) নিহতদের সহপাঠি।গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, সকালে সাড়ে ১০ টার দিকে মো. অন্তর বেপারী,মো. রেদোয়ান ফকির ও কাইয়ুম হোসেন করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য একটি মোটরসাইকেল যোগে বার্থী বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটি বরিশাল-ঢাকা মহাসড়ক ধরে বার্থী কলেজের সামনে পৌঁছলে বরগুনা জেলা সদর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক দিয়ে যাওয়ার সময় যানটিকে ধাক্কা দেয়। এতে ওই তিন ছাত্র গুরুতর আহত হয়। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তর বেপারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো.রেদোয়ান ফকিরকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন,আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সার্জেন্ট মো. মাহাবুবুর রহমান উজ্জল জানান, পুলিশ বাসটিকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
6
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ১৭৬ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে গতকাল ১০ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪০৭ জন রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল। ৮ হাজার ৪০৭ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন করোনা রোগী।গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৫৫টি সক্রিয় ল্যাবে ৩৭ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ, যেখানে গতকাল শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ।আর এ পর্যন্ত মোট ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭২ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
6
করোনাভাইরাস সংক্রমণে কঠোর সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্যেই দ্বিতীয় বছরের মতো হজ পালন করছেন হাজীরা। সোমবার হজের দ্বিতীয় দিন তারা মিনা থেকে দক্ষিণ পূর্বে আরাফাতের ময়দানে এসে হাজির হয়েছেন। ৬০ হাজার হাজীর লাব্বায়েক ধ্বনিতে এখন মুখরিত আরাফাত আরাফাতের ময়দানে সোমবার সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন হাজীরা। এই সময় তারা মসজিদে নামিরায় হজের খুতবাসহ একত্রে জোহর ও আসর নামাজ আদায় করবেন। এই বছর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা আরাফাতের দিনে হজের খোতবা দিবেন। আরাফাতের ময়দানে সারাদিন অবস্থানের পর সন্ধ্যায় হাজীরা মিনা ও আরাফাতের মধ্যবর্তী মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করবেন। মুজদালিফায় একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখান থেকে মিনায় শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপের জন্য নুড়িপাথর সংগ্রহ করবেন তারা। সারারাত মুজদালিফায় অবস্থানের পর মঙ্গলবার মিনায় গিয়ে হাজীরা তিন জামরাতে শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপ, কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হবেন। এর আগে হজের মূল আনুষ্ঠানিকতায় রোববার মক্কা থেকে পূর্বে মিনায় উপস্থিত হন হাজীরা। সেখানে তারা সারাদিন ও রাত ইবাদতের মধ্যে কাটান। এদিকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ হাজীদের প্রতি হজের দিনগুলোতে তাদের পুরো সময় 'আল্লাহর জন্য উৎসর্গের' আহ্বান জানিয়েছেন। পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলারও তিনি আহ্বান জানান। করোনা ভাইরাস সংক্রমণে সতর্কতায় এই বছর করোনা প্রতিরোধী টিকা নেয়া মাত্র ৬০ হাজার আবেদনকারী হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থেকে এই বছরও কোনো আবেদনকারীকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। শুধু ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সূত্র : আরব নিউজ
3
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয়। করোনার গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমাদের দেশের বাস্তবতায় লকডাউন সফল হবে না। লকডাউন চলছে কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। বিভিন্নগবেষণা সংস্থার জরিপ বলছে, করোনায় এক বছরে দেশের প্রায় আড়াই কোটি মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নীচে নেমে গেছে। আর আগে থেকে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন আরো সাড়ে ৩ কোটি মানুষ। বেশির ভাগ দরিদ্র মানুষের ঘরে খাবার নেই, পকেটে ওষুধ ও শিশু খাদ্য কেনার পয়সা নেই। এ ধরনের মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছেনা। তিনি বলেন,লকডাউনে করোনা পরিস্থিতির উন্নতি না হলেও খেটে খাওয়া মানুষের দুঃখ-দুর্দশা বেড়ে গেছে কয়েকগুণ। প্রতিদিন দরিদ্রমানুষের সংখ্যা বাড়ছে, বাড়ছে তাদের আহাজারি। সে কারণেই গণটিকা জোরদার করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ফিল্ড হাসপাতাল স্থাপনসহ প্রয়োজনীয় সকল বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তাহলেই জনগনের জীবনে স্বস্তি আসবে ও জীবন রক্ষা পাবে। বিডি প্রতিদিন/আল আমীন
6
ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।'আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, 'বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।'অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।
12
এ মৌসুমে চোটাঘাতে ভুগছে বহু দল। করোনার কারণে এবার কোনো বিরতি ছাড়াই শুরু হয়েছে নতুন মৌসুমের খেলা। ফলে অধিকাংশ দল প্রায়ই পূর্ণ স্কোয়াড নামাতে পারছে না। রিয়াল মাদ্রিদে এক মৌসুম পর স্কোয়াডের সবাই সুস্থ, এমন এক তথ্য বাতাসে উড়ছিল। এইবার ম্যাচের স্কোয়াড ঘোষণার আগে জিনেদিন জিদান জানিয়ে দিলেন এডেন হ্যাজার্ড এখনো ম্যাচ ফিট নন। পায়ের অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন ইসকো, ওদিকে পেটের অসুস্থতা ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে! প্রতিপক্ষ এইবারও ভালো অবস্থায় নেই। চোটের কারণে পূর্ণ স্কোয়াড পাচ্ছেন না কোচ হোসে লুইস মেন্দিলিবার। তাই ক্লাবের একাডেমি ও দ্বিতীয় দল থেকে খেলোয়াড় এনে ম্যাচ স্কোয়াড সম্পূর্ণ করতে হচ্ছে তাঁকে। সে সুবাদে দলে ডাক পেয়েছেন এক ফরোয়ার্ড। লা লিগায় এখনো পাঁচ বদলির নিয়ম চালু আছে। ফলে ম্যাচে গোলের আশায় তাঁকে নামাতেই পারেন কোচ মেন্দিলিবার। নামের প্রথমাংশটা সহজ, উনাই। কিন্তু স্প্যানিশ রীতিতে তো খেলোয়াড়ের পারিবারিক নাম নিয়েই ডাকতে হয়। আর সেটা উচ্চারণ করতে গেলেই বিপদে পড়ে যাবেন ধারাভাষ্যকারেরা। বাস্ক কান্ট্রিতে জন্ম নেওয়া উনাইয়ের পারিবারিক নামে অক্ষর আছে ১৯টি। না, ভুল পড়েননি, ১৯টি। 'এ' দিয়ে শুরু, 'এ' দিয়ে শেষ। মাঝে আরও ১৭টি অক্ষর মিলিয়ে যে শব্দটি হয়েছে তার উচ্চারণ এমন, আরিয়েতালিয়েনিসবিয়াসকোয়া! চিন্তা করে দেখুন রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে বসলেন এই ফরোয়ার্ড। কিন্তু গোলের বর্ণনা করতে গিয়ে খাবি খাচ্ছেন ধারাভাষ্যকারেরা! গোলদাতার নাম বলতে গিয়েই গোলের উদযাপন পর্ব শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আরিয়েতালিয়েনিসবিয়াসকোয়ার অবশ্য শীর্ষ পর্যায়ে অভিষেক হয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর এলচের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন। গোল পাননি, দলও হেরেছিল ১-০ গোলে। সে ম্যাচে তাঁর নাম খুব বেশি উচ্চারণ করতে হয়নি। তবু তাঁর নাম উচ্চারণ করা নিয়ে টুইটারে এক পশলা রসিকতা হয়ে গিয়েছিল সেদিন। কিন্তু এলচের বিপক্ষে ম্যাচ বলে সেদিন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে অন্তত আলোড়ন ওঠেনি। আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও এইবার। গতকাল তাই দুই দলই স্কোয়াড ঘোষণা করেছে। এইবারের স্কোয়াড ঘোষণার পরই উনাইকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ ফুটবলে তাঁর পদবিই সবচেয়ে বড় কি না, এ নিয়ে প্রশ্ন উঠে গেছে। এর মধ্যে এক রসিক দর্শক প্রস্তাব দিয়েছেন নাপোলিতে খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার জাসিন্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হোক। অস্ট্রেলিয়ান এই ফুটবলারের সঙ্গে যদি উনাইয়ের বিয়ে হয়, তবে তাঁদের সন্তানের নামের প্রথম অংশ যাই হোক না কেন, বাকি অংশটা সবার মুখ বন্ধ করে দিতে বাধ্য। কেন? কারণ, স্প্যানিশ নামে পদবি হিসেবে বাবার পদবি থাকে, আর মায়ের পদবি মাঝের নাম হিসেবে ব্যবহৃত হয়। শ্রীলঙ্কান বংশোদ্ভূত জাসিন্তার পদবিও কম লম্বা নয়, ১৬ অক্ষরের! জাসিন্তা ও উনাইয়ের কল্পিত সন্তানের নামের শেষ দুই অংশ হবে গালাবাদারাচ্চি আরিয়েতালিয়েনিসবিয়াসকোয়া!
12
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস চন্দ্র রায় (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে নীতপুর সীমান্তের ২২৭ নম্বর পিলারের নিকট প্রায় ৫০০ মিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিহত সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে। নিহতের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। তবে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে পত্র দিলেও সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা কোন জবাব দেয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিতপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে ৮-১০ জন রাখাল গরু নিতে যায়। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এ ছাড়া তার সহযোগী আরও একজনের কোন খোঁজ পাওয়া যাচ্চে না বলে জানান তারা। এ ব্যাপারে ১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুইকিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এ ছাড়া আরও কেউ আহত আছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফ'র সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এদিকে নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কমান্ডিং-অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে এখন পযর্ন্ত তারা কোন সাড়া দেয়নি।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নোংরা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিবসৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরের আদালতে মামলা হয়েছে। মানহানি ও বৈদেশিক সম্পর্ক বিনষ্ট করার ধারায় মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (পালং) মামলাটি দায়ের করেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামছুল আলম মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত 'বাংলাদেশ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান' শীর্ষক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জঘন্য, নোংরা, কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রচার করা হয়। এতে প্রধানমন্ত্রীর অন্তত ৫ কোটি টাকার মানহানি হয়েছে। এমনটাই উল্লেখ করে মানহানি ও বৈদেশিক সম্পর্ক বিনষ্টের অভিযোগে এনে জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার আদালতে মামলাটি দায়ের করেন। এর পর বিকেল ৫টার দিকে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধু চত্বরে মোয়াজ্জেম হোসেন আলালের বিচার দাবি করে এক প্রতিবাদ সভা ও তার কুশপুতুল দাহ করা হয়। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান, শরীয়তপুর পৌরসভা যুবলীগ সভাপতি কাউন্সিলর বেপারী প্রমুখ।
6
নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে ভোটগ্রহণে ব্লক চেইন পদ্ধতির প্রয়োগের পরামর্শ দিয়েছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। সোমবার বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট বিভাগীয় জাকের পার্টির ইসলামী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তাই এ অবস্থার উত্তরণে ভোটগ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। প্রযুক্তির যুগে প্রযুক্তির প্রয়োগ করে ভোটগ্রহণ প্রক্রিয়া ও ফলাফল বিতর্কমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে ভোটগ্রহণে ব্লক চেইন পদ্ধতির প্রয়োগ ঘটাতে হবে। ব্লকচেইন পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ব্লকচেইন মূলত অর্থ লেনদেনের টেকনোলজি। এতে সমস্ত তথ্য উপাত্ত সুরক্ষিত থাকে। কোনো গরমিল সম্ভব নয়। ব্লকচেইন একমাত্র টেকনোলজি, যা হ্যাক করা যায় না কোনোভাবেই।' তিনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সদস্য এবং ভোটারদের ডাটাবেজ তৈরি প্রসঙ্গে বলেন, 'রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ দলের সদস্য ও ভোটারদের স্বাক্ষরযুক্ত তালিকার ডাটাবেজ তৈরি করে তা নির্বাচন কমিশনে জমা দেয় ও নির্বাচন কমিশন এই ডাটাবেজ মোবাইল অ্যাপ তৈরির মাধ্যমে তা সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়, তাহলে রাজনৈতিক দলের ভোট সংখ্যা নিয়ে আগাম ধারণা তৈরি হয়ে যাবে। তখন ভোটদানের পরে ফলাফল নিয়ে বিতর্ক থাকবে না।' সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল। জাকের পার্টির সিলেট বিভাগীয় সভাপতি আবুল খায়ের বাবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। মোস্তফা আমীর ফয়সল বলেন, 'কোনো ধরনের হঠকারিতা, ক্ষমতা লাভের অতিমাত্রায় লিপ্সা যেন সীমা লঙ্ঘন করে দেশে ঝগড়া-বিবাদ,অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখছি। ষড়যন্ত্রকারীরা যেন বাংলাদেশকে আবার রক্তাক্ত প্রান্তরে পরিণত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। জাকের পার্টি চেয়ারম্যান বলেন, 'দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে জাকের পার্টি কখনও আপোষ করে নাই, করবেও না। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে বেশ কয়েকবার। সে সময় জাকের পার্টিই রুখে দাঁড়িয়েছিল।' মোস্তফা আমীর ফয়সল বলেন, 'মানুষকে আঘাত করে, হিংসা হানাহানি ঘটিয়ে, রক্তপাত করে, চুরি করে জাকের পার্টি বিজয়ের বন্দরে যাবে না। জাকের পার্টি ধৈর্যধারী দল। জাকের পার্টির ঐক্য ধ্বংস করতে বহু চেষ্টা হয়েছে। কিন্তু সফল হয়নি। জাকের পার্টি বিনা রক্তপাতে, শান্তিপূর্ণ উপায়ে বিজয়ের বন্দরে পৌঁছাবে ইনশাআল্লাহ।' জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, 'একটা অন্তর্ভুক্তিমূলক মজবুত অর্থনীতির বাংলাদেশ গঠনে জাকের পার্টির সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে। বাঙালি জাতির উন্নয়ন, জাতীয়তাবাদী চেতনা এবং ইসলামের পরিপূর্ণতা - মহান এ লক্ষ্য নিয়ে জাকের পার্টি কাজ করছে।' ড.সায়েম আমীর ফয়সল বলেন, 'জাকের পার্টির সকল সদস্য আদর্শ ও নীতি নিয়ে চলে। আমরা জ্বালাও পোড়াওয়ের সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমরা কাউকে কোণঠাসা করার জন্য মিথ্যা অপবাদ দেই না।'
9
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আরও তিন জন মারা গেছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা মারা যান। মৃতদের মধ্যে দুই জনের বাড়ি নওগাঁয় এবং এক জনের বাড়ি জয়পুরহাট জেলায়। এ তিন জনকে নিয়ে বগুড়া জেলায় করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়াল৩৭১ জনে। এদিকে জেলায় নতুন করে আরও ৫৬ জন করোনা পজেটিভ হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক শূন্য ৪। শুক্রবার জেলায় ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেক পিসিআর ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা পজেটিভ হন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ নমুনায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৭১ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
6
শুক্রবার দেশে পরিবহন ধর্মঘট হলেও যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। আমরা যথাসময়ে পরীক্ষা নিতে পারবো। পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকেও কোন ধরনের নির্দেশনা পাইনি।শুক্রবার 'বাণিজ্য' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা যায়, এবারের সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন।বিজ্ঞান ইউনিটে সাত কলেজে মোট আসনসংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। বাণিজ্য ইউনিটে মোট আসনসংখ্যা ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে আসনসংখ্যা ১৪ হাজার ৩৫০ টি।
1
আমেরিকার সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ)-র উচ্চপদে নিযুক্ত ছিলেন তিনি। দক্ষিণ এবং মধ্য এশিয়ায় নানা বিষয় দেখভালের দায়িত্ব তার ওপরই দিয়েছিল সংস্থাটি। প্রাণ বাজি রেখে জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের মতো দেশে। সে সময়েই আফগানিস্তানের তালেবান নেতাদের কাছাকাছি এসেছিলেন। কাজকর্মের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন 'লেডি তালিবান' নামে। তার পুরো নাম রবিন রাফেল। রবিন থেকে 'লেডি তালেবান' হয়ে ওঠার কাহিনিটা অবশ্য একটু আলাদা। তালেবানের মতো কট্টরপন্থী মানসিকতার মানুষ তিনি ছিলেন না। তালেবান নেতাদের মতো নৃশংসও ছিলেন না। তা সত্ত্বেও তিনি ছিলেন 'লেডি তালেবান'। রবিনের জন্ম ১৯৪৭ সালে ওয়াশিংটনে। মেধাবী রবিন ইতিহাস এবং অর্থনীতির ছাত্রী ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরই সিআইএ-র অ্যানালিস্ট হিসাবে তাকে নিয়োগ করেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। কর্মসূত্রেই পরবর্তীকালে তিনি অনেকটা সময় আফগানিস্তান এবং পাকিস্তানে কাটিয়েছেন। এক সময় দিল্লিতে আমেরিকার দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর হিসেবেও কাজ করেছিলেন। ১৯৯৬ সালে তখন আফগানিস্তানে তালেবান-রাজ কায়েম ছিল। তালেবানের সঙ্গে সেই সময় আমেরিকার যে ক'জন উচ্চপদস্থ অফিসার সরাসরি দেখা করতে পেরেছিলেন, রবিন ছিলেন তাদেরই অন্যতম। ওই বছর আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যের একটি পাইপলাইন প্রকল্পের জন্য সওয়ালও করেছিলেন তিনি। সশরীরে তালেবানের মুখোমুখি হওয়া এবং পাইপলাইন প্রকল্প নিয়ে তাদের হয়ে কথা বলার জন্যই ভারতীয় সংবাদমাধ্যম সে সময় রবিনকে 'লেডি তালেবান' নাম দিয়েছিল। ১৯৯৬ সালে তালেবানের দখলে কাবুল চলে আসার পর তালেবান নেতাদের সঙ্গে তার সুসম্পর্কের কথা মাথায় রেখে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য আমেরিকা রবিনের ওপর অনেকটাই নির্ভর করেছিল। কিন্তু পরবর্তীকালে তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। অনেকেই তার কথাবার্তার মধ্যে একদিকে পাকিস্তান এবং অন্য দিকে আফগানিস্তানের তালেবানের প্রতি পক্ষপাতিত্ব লক্ষ করেছিলেন। ভারতের কাছে রবিন অবশ্য এরও অনেক আগে থেকে অপ্রিয় ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে ১৯৯৩ সালে প্রথম বার তার নাম ছাপা হয়। কাশ্মীরকে প্রকাশ্যে 'বিতর্কিত অঞ্চল' বলেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে কথা বলতে দেখা গিয়েছিল তাকে। তার ফোনে আড়ি পেতেও সেই প্রমাণ পেয়েছিল এফবিআই। গোপনে পাকিস্তানের হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০১৩ সালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আলমারি থেকে ২০ বছরের পুরনো নথি বাজেয়াপ্ত করেছিল এফবিআই। পরে যদিও তেমন কোনও প্রমাণ দিতে না পারায় তদন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল এফবিআই। তবে আমেরিকা তার সমস্ত নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছিল। রবিনের বয়স এখন ৭৪ বছর। দু'বার বিয়ে করেছেন তিনি। কোনও বিয়েই স্থায়ী হয়নি। ইংরেজির পাশাপাশি উর্দু এবং ফরাসি ভাষায় সাবলীল তিনি। সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস ইউকে, টেলিগ্রাফ বিডি প্রতিদিন/কালাম
3
চট্টগ্রামে অষ্টম শ্রেণি পাস করেই খোরশেদ আলম (৪২) নামে এক ব্যক্তি এমবিবিএস চিকিৎসক হয়েছেন। রীতিমতো চেম্বার খুলে নিজেকে মেডিসিন, নিউরোলজি, নিউরোমেডিসিন, ডায়াবেটিস বিশেষজ্ঞ পরিচয়ে রোগীও দেখছেন দীর্ঘদিন।তবে বাঁধ সেধেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর আকবরশাহ থানার কর্নেল জোন্স রোডে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসির দোকান থেকে এই ভুয়া চিকিৎসককে আটক করে তাঁরা।এ সময় পুলিশ আলামত হিসেবে তাঁর কাছ থেকে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, নাম ফলক, ভিজিটিং কার্ড, সিলমোহর ও কাগজপত্র জব্দ করে।আটক খোরশেদ হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। নগরীতে তিনি সরাইপাড়া এলাকায় থাকেন।আকবর থানার ওসি মো. জহির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তারের ভুয়া পরিচয়ে রোগী দেখে আসছিলেন খোরশেদ আলম। এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।ওসি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খোরশেদ নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে স্বীকার করেন।জহির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসময় ওয়ার্ড বয় হিসেবে কাজ করা খোরশেদ এর আগেও বিভিন্ন জায়গায় ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা করেছিল। এ জন্য ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাস এবং ২০১৭ সালে মাগুরার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
6
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোশেনকে উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন শান্তির নগরী সুপ্রতিষ্ঠিত করতে হাতপাখার বিকল্প নেই। সেই লক্ষ্যে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে এ আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত এ প্রার্থী। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া চলনবিল থেকে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের উদ্যোগে একটি কড়ি ক্যাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সোমবার রাতে চলনবিলে আব্দুল হাকিম মাছ ধরতে গেলে তার জালে এ কচ্ছপটি আটক হয়। পরে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সাংবাদিক সনাতন দাশের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সংগঠনটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করেন। উদ্ধার করা কচ্ছপটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বী, পাবনা-সিরাজগঞ্জ জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পদ্মপুকুরে অবমুক্ত করা হয়। দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, কচ্ছপটির ইংরেজি নাম : , বৈজ্ঞানিক নাম: । তিনি আরও জানান, এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। এক সময় চলনবিল অঞ্চলে কড়ি কাইট্ট্যাসহ বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাওয়া যেত। বর্তমানে এসব কচ্ছপ বিলুপ্তির পথে।
6
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, চেষ্টা, দক্ষতা ও নির্দিরষ্ট লক্ষ্য থাকলে প্রতিটি শিক্ষার্থী ভালো ফলাফল (জিপিএ-৫) পেতে পারে।শুক্রবার দুপুর ১২টার দিকে আইজিপির প্রতিষ্ঠিত শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতায় অবস্থিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আইজিপি বলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি বাবা মার খেয়াল রাখতে হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের মনোযোগী করা উচিত।মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাদারীপুর জেলার পুলিশ সুপার সারোয়ার হোসেন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক প্রমূখ।
6
গাজীপুরে শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরী মনি। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খবরটি পরীমনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না। জানা গেছে, গত মঙ্গলবার রাতে গাজীপুরের শালনায় 'মা' সিনেমার শুটিংয়ে অংশ নিতে যান পরীমনি। বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল। তবে শুটিং শুরুর আগেই মধ্যরাতে পরীমনির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। এ বিষয়ে সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আমার কাছে আগে জীবন, পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা হয়। এরপর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। নায়িকার সঙ্গে তার স্বামী শরিফুল রাজ আছেন। আরও জানা গেছে, হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। ফল পেতে সময় লাগবে। তবে এ বিষয়ে পরী মনি আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরী মনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের 'গুণীন' এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম 'কাগজের বউ' শেষ করেছেন। হাতে রয়েছে রাশিদ পলাশের 'প্রীতিলতা' ও অরণ্য আনোয়ারের 'মা'।
2
জিয়ানলুইজি বুফনের পেশাদার ফুটবল ক্যারিয়ারের বয়স ২৫ বছরেরও বেশি। এ দীর্ঘ ক্যারিয়ারের অধিকাংশ সময়টাই জুভেন্টাসে কাটিয়েছেন এ ইতালিয়ান গোলরক্ষক। তুরিনের বুড়িদের খোলনলচে তাই ভালোই জানা আছে তার। সেই বুফন মনে করেন, জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর আগমনের পর থেকেই ইতালিয়ান জায়ান্টরা তাদের স্বকীয়তা হারিয়েছে। বর্তমানে রোনালদো এবং বুফনের কেউই জুভেন্টাসে নেই। জুভেন্টাসে নিজের খেলোয়াড়ি জীবনের দ্বিতীয় অধ্যায়ের পাট চুকিয়ে এ মৌসুমেই বুফন যোগ দিয়েছেন নিজের প্রথম পেশাদার ক্লাব পার্মায়। অন্যদিকে, ওল্ড লেডিদের ডেরা থেকে এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ উইঙ্গার। মার্কিন ব্রডকাস্টিং নেটওয়ার্ক টিউডিএনকে জুভেন্টাসের হয়ে ১০ বার ইতালিয়ান লিগ সিরি আ জেতা বুফন বলেন, ''জুভেন্টাসে রোনালদোর প্রথম মৌসুমেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার ভালো সুযোগ ছিল। ওই মৌসুমে আমি পিএসজিতে ছিলাম। আমি জানি না কি হয়েছিল।'' ৪৩ বছর বয়সী এ গোলরক্ষক আরও বলেন, ''জুভেন্টাসে ফিরে আসার পর তার (রোনালদো) সঙ্গে আমি দুই বছর খেলেছি এবং আমরা বেশ ভালোও করেছিলাম। কিন্তু আমার মনে হয় জুভেন্টাস দল হিসেবে খেলার নিজস্বতা হারিয়ে ফেলেছিল।'' নিজের কথার স্বপক্ষে বুফন বলেন, ''অভিজ্ঞতায় পরিপূর্ণ একটি দল নিয়ে আমরা (জুভেন্টাস) ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলাম। কিন্তু অভিজ্ঞতার চেয়েও সেই দলটির বড় শক্তি ছিল এক হয়ে খেলাটা। কিন্তু রোনালদো জুভেন্টাসে থাকা অবস্থায় সেটি ছিল না।'' স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছর খেলার পর ২০১৮ সালে ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফিয়ের বিনিময়ে জুভেন্টাসে পা রেখেছিলেন রোনালদো। ইতালিয়ান জায়ান্টদের হয়ে তিন মৌসুমে ১৩৫ ম্যাচে ১০১ গোল করার পাশাপাশি দুবার সিরি আ শিরোপা জিতেছেন সিআর সেভেন। পর্তুগিজ তারকাকে দলে থাকা অবস্থায় জুভেন্টাস কখনোই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের বাধা পেরোতে পারেনি। এ মৌসুমে ইতালিয়ান সিরি আ প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের ৫ম অবস্থানে রয়েছে জুভেন্টাস। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ওল্ড লেডিরা।
12
আফগানিস্তান নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক দল তালেবান জানিয়েছে, তারা দেশটিতে 'সমন্বিত তত্ত্বাবধায়ক সরকার' গঠনের পরিকল্পনা করছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তালেবান সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। খবরে জানানো হয়, তালেবান নেতৃত্ব আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর নেতাদের নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে। তালেবান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সরকারের অংশ হিসেবে প্রায় ১২ নেতার নাম বিবেচনা করা হচ্ছে। তবে তত্ত্বাবধায়ক এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো স্পষ্ট নয়। আলজাজিরাকে তালেবান সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে 'আমিরুল মুমিনিন' (মুমিনদের নেতা) আফগানিস্তান ইসলামি আমিরাতের নেতৃত্ব দেবেন। সূত্র জানায়, ভবিষ্যতের সরকার গঠন ও মন্ত্রীদের মনোনয়নের জন্য সর্বোচ্চ নেতৃত্বের এক কাউন্সিল গঠন করা হবে। ইতোমধ্যেই আফগানিস্তানে প্রশাসনের নিয়ন্ত্রণ গ্রহণের পর তালেবানের পক্ষ থেকে দেশটির বিচার, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, তথ্য ও রাজধানী কাবুল বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে। আলজাজিরাকে তালেবান সূত্র জানিয়েছে, সরকার গঠনের আলোচনায় অংশ নিতে ইতোমধ্যেই তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার কাবুলে অবস্থান করছেন। অপরদিকে দলটির প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে ও সামরিক শাখার প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুব কান্দাহার থেকে কাবুলে এসেছিলেন। সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ পশতুন জনগোষ্ঠী ছাড়াও দেশটির তাজিক ও উজবেক জনগোষ্ঠীর সমন্বয়ে সরকার গঠন করা হবে। সরকার গঠনে নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা তালেবান নেতৃত্ব করছে বলে সূত্রটি জানায়। এদিকে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সাইলেশনের সাবেক প্রধান আবদুল্লাহ আবদুল্লাহকে সরকারের অংশ হিসেবে নেয়ার জন্য যুক্তরাষ্ট্র তালেবান নেতৃত্বকে চাপ দিচ্ছে বলে আলজাজিরাকে তালেবান সূত্রটি জানায়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে। তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা। সূত্র : আলজাজিরা
3
করোনার প্রাদুর্ভাবের মধ্যে অতি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে ২০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী অর্থবছরের (২০২১-২২) জন্য নতুন এ লক্ষ্যমাত্রা আগামী মাসের প্রথম সপ্তাহে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ দিকে এ ঋণ বিতরণে সঙ্কটে পড়া ব্যাংকগুলোতে নগদ অর্থের জোগান দিতে ৩০ কোটি ডলার সমমূল্যের আড়াই হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় গঠিত এ তহবিলের নাম দেয়া হয়েছে 'কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)। তহবিলের মেয়াদ হবে তিন বছর। সুদের হার ৪ শতাংশ। ত্রৈমাসিক ভিত্তিতে সুদের চার্জ নির্ধারিত হবে। প্রণোদনা প্যাকেজ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে অর্থের কোনো ব্যাংক সঙ্কটে পড়লে এ তহবিল থেকে ৫০ শতাংশ অর্থের জোগান দেয়া হবে। প্রসঙ্গত, গত বছর করোনার শুরুতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। ব্যাংকগুলোর অর্থায়নে এ প্যাকেজ বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। বিপরীতে ব্যাংকগুলোকে সরকার সুদহারের ওপর ৫ শতাংশ ভর্তুকি দেয়ার ঘোষণা করে। অর্থাৎ এ প্যাকেজ থেকে ঋণ পেতে গ্রাহককে ব্যয় করতে হবে ৪ শতাংশ সুদ। আর সরকার ব্যাংকগুলোকে ৫ শতাংশ সুদ ভর্তুকি দেবে। কারা এ প্যাকেজ থেকে ঋণ পাবেন, কিভাবে ব্যাংকগুলো বিতরণ করবে এসব বিষয় নিয়ে গত বছরের ২৩ এপ্রিল একটি নীতিমালা দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। কিন্তু ব্যাংকগুলোর অর্থ সঙ্কটের কারণে শুরুতে এ প্যাকেজ বাস্তবায়ন হোঁচট খায়। কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর অর্থের জোগান দেয়ার জন্য ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করা হয়। বলা হয়, প্রণোদনা প্যাকেজের আওতায় কোনো ব্যাংক ১০০ টাকা ঋণ বিতরণ করলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে অর্ধেক বা ৫০ শতাংশ তহবিলের জোগান দেয়া হবে। গতকাল বুধবার এ সংক্রান্ত নতুন আরেকটি তহবিল গঠনের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংক ১০০ টাকা ঋণ বিতরণ করলে অর্ধেক অর্থের জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে, বাকি অর্ধেকও নতুন গঠিত তহবিল থেকে জোগান দেয়া হবে। ফলে শতভাগ অর্থের জোগান দেয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত বছর প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছিল। আর এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ব্যাংকগুলোর আগের বিতরণ করা ক্ষুদ্র ঋণের স্থিতির ভিত্তিতে। কোনো ব্যাংকের ক্ষুদ্র ঋণের স্থিতি ১০০ কোটি টাকা হলে ওই ব্যাংককে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ১০ শতাংশ হারে ১০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ঋণ বিতরণের জন্য কয়েক দফা সময়সীমা বেঁধে দেয়ার পরেও লক্ষ্যমাত্রার শতভাগ ঋণ বিতরণ করতে পারেনি কোনো ব্যাংক। সর্বশেষ পরিসংখ্যান মতে, গত ১৫ জুন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার গড়ে ৭৫ শতাংশ হিসেবে ১৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করতে পেরেছে ব্যাংকগুলো। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের বিভিন্ন সময়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক করেও শতভাগ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এ দিকে আগামী অর্থবছরে ব্যাংকগুলোর জন্য আবারো ২০ হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দিয়ে নতুন একটি নীতিমালা ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন এ লক্ষ্যমাত্রা ঘোষণা করা হতে পারে। একই সাথে চলতি অর্থবছরে যারা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তাদেরকেও কড়া বার্তা দেয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
0
বাংলাদেশসহ পাঁচটি দেশের তিনটি গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) ওপর কোভিড মহামারির ভয়াবহ প্রভাবের চিত্র উঠে এসেছে।ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ইনক্লুসিভ ফিউচার উদ্যোগের অংশ হিসেবে এসব গবেষণা পরিচালিত হয়। বাংলাদেশে পাঁচটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এ গবেষণায় সম্পৃক্ত ছিল।আজ বৃহস্পতিবার গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে সাইটসেভার্স, ডিসঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (ডিআইডি) এবং ইনক্লুসিভ ফিউচারস।গবেষণায় দেখা গেছে-প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের সংগঠনগুলো মহামারিতে সরকারের পরিকল্পনায় এবং প্রতিক্রিয়ায় অনেকাংশে বাদ পড়েছে। এর ফলে তাঁদের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাই মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে নারী এবং শিশু প্রতিবন্ধীরা।সরকারি তথ্যের অপ্রাপ্ততা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া জটিল হওয়ার কারণে অনেক প্রতিবন্ধী সরকারি সুবিধা পাচ্ছেন না।গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।এ সময় প্রতিবন্ধী ভাতা তাঁদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যথেষ্ট ছিল না বলেও গবেষণায় একাধিক প্রতিবন্ধী ব্যক্তি উল্লেখ করেছেন।গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের সংগঠনগুলোর প্রতিনিধি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও। সাইটসেভার্সের লিসা মরিস এবং অয়ন দেবনাথ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
6
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তবে সেদিন তাকে বাড়িতে পাওয়া যায়নি। সে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। এরপরই বাসা ছাড়ার পরিকল্পনা করে মুরাদ। সে মোতাবেক গতকাল শুক্রবার সে মালপত্র নিতে আবার ওই বাড়িতে আসে। বিষয়টি পুলিশকে জানিয়ে দেন বাড়ির মালিক। এরপরই সেখানে অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে নব্য জেএমবির প্রশিক্ষক কথিত মেজর মুরাদ। সন্ধ্যা সাড়ে সাতটায় এ অভিযান শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিস্তল দিয়ে গুলি করতে করতে এবং চার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুরাদ। এতে চার পুলিশ সদস্য আহত হন। ছানোয়ার হোসেন আরও জানান, মেজর মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড। গত জুলাই মাসে সে বাসাটি ভাড়া নিয়েছিল। বিডি-প্রতিদিন/এস আহমেদ
6
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন অটোরিকশায় বসে আছেন এমন একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা গত শুক্রবার অটোরিকশায় বসা হীরাবেনের ছবিটি টুইটারে পোস্ট করেন। ছবিটি পোস্ট করে সাম্পলা লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা এখনও অটোরিকশায় যাতায়াত করেন। অপরদিকে রাহুলের মা সোনিয়া গান্ধী বিশ্বের চতুর্থ ধনী রাজনীতিবিদ। কিন্তু ছবিতে হীরাবেনের ডান হাতটি ধরে রয়েছে অন্য কারও হাত। যার শরীর নেই। ফলে অনেকেই প্রশ্ন করেন-'কার হাত?' কেউ বলেন, সেটি ফটোশপ করা। অনেকে আবার বলছেন, ছবিটি ২০১৪ সালের। ভোট দিতে যাচ্ছিলেন হীরাবেন। সে ছবিতেও নাকি ছিল এমনই হাত। এর আগে, ভারতে রুপির নোট বাতিলের সময় ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন হীরাবেন। বিজেপি বোঝাতে চেয়েছিল, মোদির মা এমনই সাদামাটা। ফের সেই চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়তে হল। সূত্র: আনন্দবাজার পত্রিকা
3
দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয় চালানে দেশে এল আরও ১০টি মিটারগেজ ইলেকট্রিক লোকোমোটিভ। আজ রোববার এসব লোকোমোটিভ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তবে এগুলো এখনো খালাস হয়নি। আগামীকাল সোমবারের মধ্যে খালাস হয়ে নগরের পাহাড়তলীতে লোকোমোটিভগুলো রাখা হবে।এ নিয়ে দেশে এল মোট ২০টি লোকোমোটিভ। এখন অপেক্ষা ১৫০টি মিটার গেজ যাত্রীবাহী কোচ। এগুলোও ধাপে ধাপে দেশে আসবে বলে জানিয়েছেন রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান মনসুর।প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জানা যায়, ১৫০টি কোচ ও ২০টি লোকোমোটিভ প্রকল্পের চুক্তিমূল্য ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৬৩ টাকা। এ প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার একটি ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।গত বছর ডিজেল ও বিদ্যুৎ শক্তিচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিনের ব্যাপারে চুক্তি হয়। পরবর্তীতে ১৫০টি মিটারগেজ কোচ আমদানির জন্য চুক্তি হয়। এসব ক্যারেজের মধ্যে একটি কোচ থাকবে বুলেটপ্রুফ।
6
করোনাভাইরাসে মারা যাওয়া এক রোগীর মরদেহ হস্তান্তরে বিলম্বের ঘটনায় পাকিস্তানে সহিংস ঘটনা ঘটেছে। শুক্রবার করাচির ডা. রুথ ফাফু সিভিল হাসপাতালে এ গণসহিংসতার ঘটনা ঘটে। খবর ডন নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ২টায় এক রোগীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা জানান, তবে মৃত রোগীর স্বজনরা পরীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করেন। তারা অভিযোগ করেছেন যে 'সাধারণ' হলেও তাকে পজিটিভ বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। কর্মকর্তারা জানান, প্রায় ৭০ জন লোক (স্থানীয় সময়) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ওয়ার্ডে হামলা চালায়। তারা সহিংসতার আশ্রয় নিয়ে জোর করে মরদেহটি ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে প্রবেশস্থানের ভিডিওগুলোতে দেখা গেছে, বিপুল সংখ্যক লোক হাসপাতালের চত্বর থেকে স্ট্রেচারের মতো সরঞ্জামগুলো সরিয়ে দিচ্ছে। তারা সেখানে স্থাপিত স্যানিটাইজার গেটটি ভেঙে ফেলছে। অভিযোগের প্রতিক্রিয়ায় হাসপাতালের মেডিকেল সুপার ডা. খাদিম হুসেন কুরেশি গণমাধ্যমকে জানান, ভাইরাসে মারা যাওয়া মানুষের মৃতদেহের ক্ষেত্রে সরকার কর্তৃক জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসরণ করছিলেন চিকিৎসকরা। তিনি বলেন, আমরা সরকারি কর্মচারী। আমরা কেবল সরকার যা বলে তা অনুসরণ করি। তিনি আরও জানান, হার্টের সমস্যা নিয়ে রোগীটি হাসপাতালে এসেছিলেন।চিকিৎসকরা তাকে করোনভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন। তারা একটি পরীক্ষাও (টেস্ট) করেছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া বিডি প্রতিদিন/কালাম
4
করোনাকালে শিশু শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস ভয়ানক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার ভয়ানক চিত্র দেখা গেছে শ্রীলঙ্কার মিগাহাকিউলার প্রত্যন্ত গ্রাম বোহিতিয়াওয়ায়। অনলাইনে ক্লাস করার জন্য সংরক্ষিত বনের ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে উঁচু স্থানে বা গাছের চড়ে বসতে হয় শিশুদের। কোনো কোনো দিন পথে দুয়েকটা চিতাবাঘ বা হাতির সঙ্গেও দেখা হয়ে যায় তাদের! মোবাইলের নেটওয়ার্ক পেতে শিশুদের প্রায় এক বছর ধরে এভাবে কষ্ট করে যেতে হচ্ছে। এই শিশুদের বেশিরভাগের বাবা-মা কৃষক। তাঁরা শিশুদের স্কুটারে করে নিয়ে যান বাড়ি থেকে অনেক দূরে, সংরক্ষিত বনাঞ্চলের একটি পাহাড়ে। যেখানে গাছের ওপর উঠলে ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া যায়। ৩০ ফুট ওপরে, গাছে বসে শিশুরা তাদের হোমওয়ার্ক আপলোড করে এবং পাঠের পরবর্তী পরিকল্পনাগুলো ডাউনলোডের মতো প্রয়োজনীয় কাজগুলো করে। শিশুরা এভাবে দিনে দুইবার ওপরে ওঠে। আর অভিভাবকেরা তাদের নিরাপত্তার জন্য নিচে অপেক্ষা করেন। লেখাপড়া শিখতে হবে, তাই তারা কষ্ট করে সন্তানদের সেখানে নিয়ে যান এবং সময় দেন। কিন্তু যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এ নিয়ে বাবা-মারা সব সময় উদ্বেগে থাকেন।দ্বীপ দেশটির মধ্য-পূর্বাঞ্চলের গ্রামে প্রাথমিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। শিশুরা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছিল। তাদের সবার কাছে সেলফোন বা ল্যাপটপ নেই। ফলে চার বা পাঁচজন শিশুকে একটি ডিভাইস ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। কোভিড মহামারীর কারণে ২০২০ সালের মার্চ থেকে শ্রীলঙ্কার বেশিরভাগ অংশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, তারা সব শিশুকে পাঠদান অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তবে সিলন শিক্ষক ইউনিয়নের প্রধান জোসেফ স্টালিন বলেন, শ্রীলঙ্কার ৪৩ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০ শতাংশ অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে না। বেশিরভাগের ডিভাইস বা ইন্টারনেট সংযোগ নেই।শ্রীলঙ্কার সরকার শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার লক্ষ্যে সব শিক্ষককে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে।
3
চিকিৎসকের পরামর্শ ছাড়া 'মলনুপিরাভির' ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দেয়ার সময়ে এসব কথা বলেন তিনি। তিনি জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তর করোনা রোগীর চিকিৎসার জন্য মুখে খাওয়ার ওষুধ ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (ইইউই) দিয়েছে। ওষুধটি ব্যবহারের ব্যাপারে ন্যাশনাল গাইডলাইন কমিটি বৈঠক করে সঠিক নির্দেশনা প্রদান করবে। এর আগে, নতুন ওষুধটি (এন্টিভাইরাল) চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন ব্যবহার না করেন কিংবা কোথাও যেন বিক্রি না হয় সেদিকে নজর রাখতে হবে। এর আগে, করোনা রোগীর চিকিৎসার জন্য মুখে খাওয়ার ক্যাপসুল 'মলনুপিরাভির' উৎপাদনের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস মলনুপিরাভির উৎপাদনে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা ইইউএ পেয়েছে। আরও ৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ইইউএ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। সাত প্রতিষ্ঠান হলো- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, রেনাটা, জেনারেল ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, রেডিয়েন্ট ফার্মা এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার (৯ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোমবার (৮ নভেম্বর) মলনুপিরাভির (আইএনএন২০০ এমজি) এর মার্কেটিং অথরাইজেশন বেক্সিমকোর অনুকূলে ইইউএ প্রদান করা হয়। আর মঙ্গলবার স্কয়ার এবং মেসার্স এসকেএফ'কে ইইউএ প্রদান করা হয়েছে। আরও সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে ইইউএ'র প্রাথমিক প্রক্রিয়া (রেসিপি) সম্পন্ন হয়েছে। গত ৪ নভেম্বর যুক্তরাজ্যের ড্রাগ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) বহুজাতিক কোম্পানি মার্ক কর্তৃক উদ্ভাবিত মলনুপিরাভির (আইএনএন২০০ এমজি) ক্যাপসুল ডোজেজ ফর্মে অনুমোদন দিয়েছে। এটি করোনার মাইল্ড অ্যান্ড মডারেট রোগের চিকিৎসায় কার্যকর ওষুধ হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হওয়ায় এমএইচআরএ অনুমোদন দিয়েছে। ওষুধটি ৮০০ মিলিগ্রাম করে দিনে দুইবার পাঁচদিন সেবন করতে হবে।
6
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছেন লামিয়া রহমান ভাবনা (১৪) নামের নবম শ্রেণীর এক ছাত্রী । গতকাল সোমবার দুপুরে মেয়রের কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জামালপুর জেলা শাখা।জামালপুর পৌরসভার অফিশিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জামালপুর জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট জয়ন্তী প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া রহমান ভাবনা।লামিয়া জাহান ভাবনা বলেন, 'প্রতীকী মেয়র হয়েছি। ভবিষ্যতে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করব। দেশকে বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ধর্ষক মুক্ত করব। জামালপুর পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানি বা নির্যাতন এবং বৈষম্যহীন শহর হিসেবে গড়ে তুলতে কয়েকটি প্রস্তাব করেছি।'মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, আমার খুবই ভালো লাগছে, একজন স্কুলছাত্রী মেয়রের চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। প্রতীকী মেয়রের সুপারিশগুলো আমরা আমাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করব।
6
আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান মেরে দাফন-কাফন করে বাকশালের নাম করে কবর দিয়ে গিয়েছিলেন। সেই বাকশালের কেবিনেটের সদস্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না। জিয়াউর রহমান দুইটা দল প্রতিষ্ঠা করেছেন। একটা হলো বিএনপি, আরেকটা আওয়ামী লীগ।আজ মঙ্গলবার এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।আলাল বলেন, 'আওয়ামী লীগ জন্ম থেকেই বিভিন্ন নাম ধারণ করেছে। প্রথমে ছিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, তারপরে বাকশাল, আর বর্তমানে আবার আওয়ামী লীগ নাম নিয়েছে।'আলাল আরও বলেন, 'এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান। এ কারণে বলেছি, শুধু বিএনপি নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। যদি তাই না হতো, তাহলে শেখ হাসিনা আজকের আওয়ামী লীগ ফেরত পেতেন না। জিয়াউর রহমানের কারণেই ফেরত পেয়েছেন। এ কারণে শেখ হাসিনার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আর না করলে নাই।'আওয়ামী লীগ যত কিছুই করুক না কেন জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। কারণ, তাঁর নাম এ দেশের জনগণ হৃদয়ে ধারণ করে বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল।পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিএনপির এই নেতা বলেন, 'আওয়ামী লীগ যে পদ্মা সেতু নিয়ে এত চেঁচামেচি করছে, সেই পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজক কমিটিতে আওয়ামী লীগের কোনো নেতার নাম নাই। এমনকি ওবায়দুল কাদেরেরও নাম নাই। সব সরকারি কর্মকর্তার নাম দিয়েছে। শেখ হাসিনা তো নিজের দলের লোকদেরও বিশ্বাস করেন না।'যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।
9
অনাস্থা ভোটের মুখে দাঁড়িয়ে ক্ষমতা খোয়ানোর শঙ্কায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন তার বিপদে পড়ারকারণ খুঁজছেন। অনাস্থা ভোটের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার ইমরান বলেছেন, তার ফেব্রুয়ারি মাসের রাশিয়া সফরকে ভালোভাবে নেয়নি ক্ষমতাধর দেশগুলো। তবে এই ভাষণে কোনও দেশের নাম উল্লেখ করেননি ইমরান। এই ভাষণে, স্বাধীন পররাষ্ট্র নীতির জন্য ভারতের প্রশংসাও করেছেন ইমরান খান। তিনি বলেন, 'তারা তাদের স্বাধীন পররাষ্ট্র নীতি রক্ষা করতে পেরেছে।' উল্লেখ, ভারতও যুক্তরাষ্ট্রের সমালোচনার পরও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি রাশিয়া থেকে তেল আমদানিও অব্যাহত রেখেছে দেশটি। ইমরান খানের প্রশাসনও ভ্লাদিমির পুতিনের পক্ষেই আছে। সূত্র: ডন বিডি প্রতিদিন/নাজমুল
3
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে বিভিন্ন স্থানে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচি হয়। এ সময় দুর্নীতির প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়। খবর আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো।শেরপুর: শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন সোলাই।পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুমসহ আরও অনেকে।দুর্গাপুর : নেত্রকোনার দুর্গাপুরে গতকাল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।
6
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি উধাও হয়ে গেছে। টিকা নিতে আসা লোকজনের চাপে অন্য রোগীরাও হাসপাতালে চিকিৎসা নিতে ঢুকতে পারেনি। ভিড় ও হট্টগোল থামাতে আনা হয়েছে পুলিশ। তারপরও অধিকাংশ মানুষই টিকা না পেয়ে বাড়ি ফিরেছেন।আজ বৃহস্পতিবার সরেজমিন উপজেলার ৫০ শয্যা এ হাসপাতালে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের লাইন হাসপাতাল মূল ভবন থেকে চত্বর পেরিয়ে চারঘাট-বাঘা সড়কেও লম্বা লাইনের সৃষ্টি হয়েছে। এ সময় অনেকে অভিযোগ করে বলেন, রেজিস্ট্রেশন করার পরও মোবাইলে অনেকেই মেসেজ পাচ্ছেন না। আবার মেসেজ পাওয়ার পর হাসপাতালে এসে টিকা পাচ্ছেন না। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা বিভিন্ন বয়সী মানুষের চাপে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রেজা জানান, তিন-চার দিন ধরে প্রতিদিন হাসপাতালে এসে টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।'মিয়াপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, আমি ও আমার স্ত্রী দুজনেই টিকার মেসেজ পেয়েছি। টিকা নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটেই পৌঁছাতে পারিনি।'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মনিমুল ইসলাম বলেন, সক্ষমতার চেয়ে বেশি মানুষ এসেছে টিকা নিতে। এ জন্য আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চারটা বুথে টিকাদান চলছে। দুই হাজার মানুষকে আমরা টিকা দিতে পরব। কিন্তু লোক এসেছে দ্বিগুণ। এদিকে টিকা নিতে আসা মানুষের চাপে অন্য রোগীরা হাসপাতালে ঢুকতেই পারিনি। বহির্বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে এসে অনেকে হাসপাতাল গেট থেকেই ফেরত গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকাকেন্দ্র অন্য জায়গায় হস্তান্তরের দাবি জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আশিকুর রহমান বলেন, কয়েক হাজার লোক একদিনে টিকা নিতে এসেছে। গণ টিকায় এসএমএস পাওয়ার পরেও যারা টিকা নেয়নি তারাও স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেছে। জায়গা ছোট হওয়ার কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহির্বিভাগের চিকিৎসা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
6
গাজীপুর সদর ও কালিয়াকৈরে আয়োজনে ২৩ তম জাতীয় প্রতিবন্ধী প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি পালন করা হয়।গাজীপুর সদর: গাজীপুরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে চারজন দৃষ্টি প্রতিবন্ধীকে স্মার্ট সাদা ছড়ি দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামারুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের দিলরুবা ফয়জিয়া, গাজীপুর সমাজসেবা বিভাগের উপপরিচালক আনোয়ারুল করিম, সহকারী পরিচালক এটিএম তোহিদ উজ জামান, গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ।কালিয়াকৈর: কালিয়াকৈরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কালিয়াকৈরে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডিএম এরশাদুল আলম সভাপতিত্বে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপির) সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী লিটন হোসেনকে একটি হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিবন্ধী ইসমাইল হোসেন ও জুলহাস মিয়াকে দোকানের পণ্য দেওয়া হয়।
6
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শুরুটা দারুণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বুধবার কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠেছে মাহমুদউল্লাহর দল।ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে গত দুই বছর ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এবার সেটার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে মাহমুদউল্লাহর দল। ধারাবাহিক সাফল্যে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছেন সাকিব-মুশফিকরা। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরু আগে অবশ্য ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশে ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়ে ৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। তাতেই তিন ধাপ এগিয়ে সাতে উঠেছে বাংলাদেশ।মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে শ্রীলঙ্কা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)। বাংলাদেশের ঠিক ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৪০ আর দক্ষিণ আফ্রিকার ২৪৬। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ইংল্যান্ড।বাংলাদেশ যদি কালও নিউজিল্যান্ডকে হারায় ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহর দল অস্ট্রেলিয়াকে টপকে উঠে আসবে ছয়ে। বাংলাদেশ যদি সিরিজটা ৪-০ করে ফেলে, ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তখন দক্ষিণ আফ্রিকাকে টপকে উঠে যাবে পাঁচে। সিরিজে কিউইদের ধবলধোলাই করলেও র্যাঙ্কিংয়ে পাঁচেই থাকবে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট হয়ে যাবে তখন ২৪৮।নিউজিল্যান্ড যদি সিরিজের বাকি চারটি ম্যাচই জেতে বাংলাদেশ তবেই আগের জায়গায় দশে ফিরতে পারে। যেভাবে সিরিজটা শুরু করেছেন সাকিবরা, সেটি হওয়ার সম্ভাবনা ক্ষীণই। সব মিলিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ বাংলাদেশের।
12
মেধাবী শিক্ষার্থীদের এমবিএ পড়াশোনায় সহযোগিতাস্বরূপ পার্সিং স্কয়ার ফাউন্ডেশন প্রতিবছর সর্বোচ্চ ছয়টি ফুল স্কলারশিপ দিয়ে থাকে। পার্সিং স্কয়ার স্কলারশিপ ফাউন্ডেশন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। স্কলাররা পার্টনারিং স্নাতকোত্তর প্রোগ্রামের যেকোনোটিতে পড়াশোনা করতে পারেন এবং এটা এমবিএর সঙ্গে সংযুক্ত করা যাবে। স্কলাররা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন, যেমন বিভিন্ন সম্মেলন, ইভেন্ট ও স্কলার কমিউনিটির কর্মকাণ্ড, নিউইয়র্কে বসন্ত 'ট্রেক' ইত্যাদিতে অংশগ্রহণ করা যাবে, যা পার্সিং স্কয়ার ফাউন্ডেশন আয়োজন করবে। আবেদনের শেষ সময় ১২ জানুয়ারি, ২০২২।আয়োজক প্রতিষ্ঠানসাইদ বিজনেস স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।পড়াশোনার বিষয়অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১+১ এমবিএ প্রোগ্রাম।স্কলাশিপের সংখ্যা৬টি।লক্ষ্যদলসব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্তস্কলারশিপের পরিমাণ/সময়কালপার্সিং স্কয়ার স্কলার হিসেবে আপনি স্নাতকোত্তর ডিগ্রি ও এমবিএ প্রোগ্রামের কোর্স ফির জন্য অনুদান পাবেন। এ ছাড়া দুই বছরের বসবাসের খরচের জন্য ১৫ হাজার ৬০৯ পাউন্ড দেওয়া হবে।যোগ্যতা মানদণ্ড১. প্রার্থীদের অক্সফোর্ডে ১+১ এমবিএ প্রোগ্রামের হতে হবে।২. প্রার্থীদের এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সের জন্য আবেদন করতে হবে, যা বর্তমান ১+১ এমবিএ প্রোগ্রামের অংশীদার নয় এবং এমবিএর জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।৩. এমবিএ কোর্সের বাইরে অক্সফোর্ডের বর্তমান শিক্ষার্থী যাঁরা তাঁদের স্নাতকোত্তর/ডি.ফিল সম্পন্ন করার পর এমবিএর জন্য আবেদন করছেন (পড়াশোনায় বিরতি নেই)।অক্সফোর্ডে এমবিএ ও আপনার পছন্দকৃত স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির শর্ত পূরণ করতে হবে।বাছাই-প্রক্রিয়া১. প্রাতিষ্ঠানিক অর্জন, জিম্যাট বা জিআরই স্কোর, পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত পুরস্কার এবং অন্যান্য অর্জন।২. অভিজ্ঞতা ও মোটিভেশনের মধ্যে প্রদর্শিত নেতৃত্বের সম্ভাবনা।৩. দৃঢ় ব্যক্তিক চরিত্র, একাগ্রতা ও নিষ্ঠা।৪. বর্তমান কোনো সংস্থা বা নতুন প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করার মধ্য দিয়ে আপনার ক্যারিয়ারে পৃথিবীব্যাপী সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।৫. এসব সমস্যার টেকসই সমাধান কীভাবে করা যায় তা কল্পনা করার সক্ষমতা থাকতে হবে।৬. এই প্রোগ্রাম কীভাবে আপনার লক্ষ্য পূরণে সহযোগিতা করতে পারে, তা বর্ণনা করতে হবে।প্রার্থীদের ১+১ এমবিএ আবেদন, স্কলারশিপ প্রবন্ধ ও সাক্ষাৎকারে উত্তর দেওয়ার ক্ষেত্রে এসব বিষয়কে হাইলাইট করতে উপদেশ দেওয়া হয়েছে।আবেদনের প্রক্রিয়াপ্রার্থীদের উভয় কোর্সের জন্য একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ১+১ এমবিএ প্রোগ্রাম আবেদনের ফান্ডিং সেকশনে স্কলারশিপ প্রবন্ধ আপলোড করতে হবে। ৫০০ শব্দের বেশি নয়।
6
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১২ মার্চ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্যাটালগার পদে ৩ জন, কম্পিউটার অপারেটর পদে ৮ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪৩ জন এবং অফিস সহায়ক পদে ১৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সবাই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের ওয়েবসাইট ও টেলিটকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চাকরির ফলাফল এখানে দেখুন
1
আফগানিস্তানে একটি 'অন্তর্ভুক্তমূলক' গঠন নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে তালেবান বলেছে, তারা দেশের রাজধানী কাবুল থেকে কান্দাহারে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনা করছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের আবদুল কাহার বালখি শনিবার আলজাজিরার কাছে স্বীকার করেছেন যে কাবুল বিমানবন্দর এখনো ফ্ল্যাশপয়েন্ট হিসেবে রয়ে গেছে। তবে তিনি জানান, যে সমস্যার কারণে বিমানবন্দরের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। দেশটি হাজার হাজার লোককে সরিয়ে নিত তাড়াহুড়া করার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে লোকজন যেভাবে বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক। আমরা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। এমনকি নিরাপত্তা বাহিনীর সিনিয়র সদস্য থেকে জুনিয়র সদস্যের জন্যও সাধারণ ক্ষমার কথা জানিয়েছি। যে ভয়, যে উন্মাদনা দেখা যাচ্ছে, তার কোনো কারণ নেই। অন্তর্ভুক্তমূলক ব্যবস্থাবালখি বলেন, নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। তিনি আরো বলেন, রাজধানী কাবুলকে তালেবানের জন্মস্থান কান্দাহারে সরিয়ে নেয়ার বিষয় নিয়েও আলোচনা চলছে। তিনি বলেন, কে সরকার গঠন করবে, কে করবে না, সে ব্যাপারে কিছু বলতে পারব না। তবে অন্তর্ভুক্তমূলক সরকার গঠনের আলোচনা চলছে। নতুন সরকার গঠনে বিলম্ব কিংবা কে নতুন তালেবান প্রশাসনের নেতৃত্ব দেবেন, তা ঘোষণা করতে বিলম্ব হওয়ায় আন্দোলনটি এ নিয়ে যে কতটা অপ্রস্তুত ছিল, তাই ফুটে ওঠেছে। পাশ্চাত্য-সমর্থনপুষ্ট বাহিনীর আকস্মিক পতনের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বালখি বলেন, তালেবান নেতারা শুরুতে কাবুলে প্রবেশ করতে চাননি।তিনি বলেন, ঘটনাপ্রবাহ এত দ্রুত ঘটে যে সবাই অবাক হয়ে যায়। আমরা যখন কাবুলে প্রবেশ করি, তখন এ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুরুতে ঘোষণা করেছিলাম, আমরা কাবুলে প্রবেশ করতে চাই না। আমরা কাবুলে প্রবেশ করার আগে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা কাবুলে প্রবেশের আগেই একটি যৌথ ও অন্তর্ভুক্তমূলক সরকার চেয়েছিলাম।তিনি বলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের স্থানগুলো থেকে সরে গেলে আমরা আমাদের বাহিনীকে কাবুলে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে বলি। তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদা এখন পর্যন্ত পুরোপুরি নীরব রয়েছেন। বালখি বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের বাহিনীর মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অন্যদের ওপর কোনে আইন চাপিয়ে না দেয়া। আমরা আমাদের বাহিনীর মাধ্যমে সমাজের জন্য উদাহরণ সৃষ্টি করতে চাই। আমাদের কোনো সদস্য কোনো কিছু চাপিয়ে দিলে তাকেই আমরা প্রথমে শাস্তি দেব। সূত্র : আল জাজিরা
3
চট্টগ্রাম: দুই দফা পেছানোর পর অবশেষে বাতলি করা হয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। আগামী ২৯ মে চট্টগ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এএইচ এম জিয়াউদ্দিন বলেন, করোনার কারণে এবারের সম্মেলন বাতিল করা হয়েছে।তিনি বলেন, প্রথমবার গত ১১ এপ্রিল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে লকডাউনের কারণে তা পিছিয়ে ২৯ মে নির্ধারণ করা হয়। তবে নতুন করে আবার ৩০ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করায় আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সম্মেলন বাতিল করেছি।তিনি আরও বলেন, আমরা মিউনিসিপ্যাল স্কুলে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জীবনবৃত্তান্ত সংগ্রহ করছি।২০০১ তিন মাসের জন্য ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলেও দীর্ঘ ২০ বছর আর কোন সম্মেলন হয়নি আওয়ামী লীগের এ অঙ্গ সংগঠনের। সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। কিন্তু শেষমেশ সম্মেলনে বাতিল হওয়ায় হতাশ অনেকে।
6
জামালপুরের সরিষাবাড়ীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ঘটছে প্রাণহানি। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। রেল সংশ্লিষ্টরা দায় এড়াতে কোনো কোনো লেভেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগালেও তা আর চোখে পড়ে না। রেলের লাগানো অধিকাংশ সতর্কতামূলক সাইনবোর্ড নষ্ট হয়ে গেছে। স্থানীয় রেলওয়ে স্টেশন কর্মকর্তা বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সরিষাবাড়ী রেলস্টেশন সূত্রে জানা গেছে, এ উপজেলায় রেলপথে মোট ১৫টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে মাত্র ৯ টিতে গেটম্যান রয়েছে। বাকি ৬টি লেভেল ক্রসিং অরক্ষিত। নেই কোনো গেটম্যান। এই সব লেভেল ক্রসিংগুলোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারি পোগলদিঘা ইউনিয়নের চেঁচিয়াবাধা এলাকার অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সজিব নামে এক যুবকের মৃত্যু হয়। ২০২০ সালে আরামনগর আলিয়া মাদ্রাসা সংলগ্ন অরক্ষিত লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়।২০১৯ সালে লোকশেড রেল ক্রসিংয়ে বিলকিস আক্তার নামে এক মহিলা ট্রেনে কাটা পড়েন। কিছুদিন পর তার মৃত্যু হয়। ২০১৮ সালে একটি ট্রাক্টর পৌরসভার বাউসি লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হন। বাকি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে সবাই ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। অথচ কোনো পদক্ষেপ নিচ্ছে না রেল কর্তৃপক্ষ।সরেজমিনে উপজেলার অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে গিয়ে দেখা যায়, গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। অনেকে পায়ে হেঁটে ডান-বাম না তাকিয়েই পার হচ্ছে লেভেল ক্রসিং। রেলের তালিকার বাইরে আরও অনেক লেভেল ক্রসিং থাকলেও রেল কর্তৃপক্ষের কাছে সেগুলোর কোনো হিসেব নেই।শিমলাপল্লী লেভেল ক্রসিংয়ে রেলের সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও এখন আর তা চোখে পড়ে না। স্থানীয় চা দোকানদার খলিল খাঁন ট্রেন চলাচলের সময়ে দুর্ঘটনা এড়াতে রাস্তায় বাঁশ ফেলে গেটম্যানের কাজ করতেন। তখন এ পথে চলাকারিরা নির্ভয়ে চলাচল করতেন। কিছুদিন আগে তিনি চায়ের ব্যবসা ছেড়ে দিয়েছেন। এ কারণে লেভেল ক্রসিংটি আরও অরক্ষিত হয়ে পড়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ সতর্কতামূলক সাইনবোর্ড লাগালেও সেগুলো এখন আর চোখে পড়েনি। অরক্ষিত ওইসব লেভেল ক্রসিংয়ের সাইনবোর্ডে লেখা ছিল, 'এই লেভেল ক্রসিং-এ গেটম্যান নাই, পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং যে কোনোরূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন। কোনো কোনো লেভেল ক্রসিংয়ে এরূপ কোনো সাইনবোর্ডও দেয়নি সংশ্লিষ্টরা। স্থানীয়রা অবিলম্বে এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করে গেটম্যান নিয়োগের দাবি জানান।এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, সরিষাবাড়ীতে রেল রোড নির্মাণের পর থেকেই শিমলাপল্লী লেভেল ক্রসিংটি অরক্ষিত। রেল কর্তৃপক্ষ এই লেভেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগালেও তা এখন আরও চোখে পড়েনা।সরিষাবাড়ী আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মমিনুল ইসলাম কিসমত বলেন, মাদ্রাসা সংলগ্ন লেভেল ক্রসিংয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এ অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণসহ গেটম্যান নিযুক্ত করা জরুরি হয়ে পড়েছ।সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মুজিবুল হক বলেন, এ উপজেলায় ১৫টি লেভেল ক্রসিংয়ের ৯ টিতে গেটম্যান রয়েছে। বাকি ৬টি অরক্ষিত।সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন কর্মকর্তা (স্টেশন মাস্টার) আবুল কালাম বলেন, 'গেটম্যান নিয়োগের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত কাজ নয়। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি দেখে থাকেন। তবে যেসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই, সেখানে সতর্কতামূলক নির্দেশনা সাইনবোর্ড দেওয়া রয়েছে। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। রেলের তালিকার বাইরেও আরও কিছু লেভেল ক্রসিং রয়েছে বলেও তিনি জানান।
6
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি 'ইউনিভার্সিটি অব অক্সফোর্ড'। বিশ্বের অসংখ্য শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন। প্রতিবছর লাখ লাখ আবেদনকারীর মধ্যে থেকে মাত্র কয়েক হাজার শিক্ষার্থী এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে পা রাখার সুযোগ পান।অক্সফোর্ডে পড়ার সুযোগ পাওয়া কঠিন, তবে অসম্ভব কিছু নয়। অনেকে সুযোগ পেলেও খরচের কারণে পড়তে যেতে দ্বিধাবোধ করেন। তাদের জন্য রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লারেন্ডন স্কলারশিপ ফান্ড। আগ্রহী প্রার্থীরা এই স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারেন।যা যা থাকছেএই বৃত্তির মধ্যে সম্পূর্ণ টিউশন ফি, কোর্স ফি, কলেজ ফি, থাকার খরচসহ বাৎসরিক ১৫ হাজার থেকে ১৮ হাজার ডলার প্রদান করা হবে।আবেদনের যোগ্যতাক্লারেন্ডন স্কলারশিপ ফান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা পিএইচডি ডিগ্রির প্রায় ১৩০ জনের মতো শিক্ষার্থীদের দেওয়া হয়। তবে তার আগে অবশ্যই তাঁদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ফুলটাইম বা পার্টটাইম কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে।আবেদনের জন্য জিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম ৩.৭ থাকতে হবে। গবেষণা করার সদিচ্ছা থাকতে হবে এবং প্রচুর পরিশ্রমী হতে হবে।আবেদনের সময়ব্যাচেলর অব সিভিল ল, ব্যাচেলর অব ফিলোসফি, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অব ফাইন আর্ট, মাস্টার্স অব পাবলিক পলিসিসহ অনেক কোর্সে ভর্তি হতে পারবেন। এই বছরের ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।সূত্র: অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট
1
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছন- আমিনুল ইসলাম, আরমান খান আশিক, ওমর ফারুক সুমন, নূর পাশা সুফিয়ান, রুবেল উদ্দীন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- গাজী মোহাম্মদ সালেহ উদ্দীন, মাহমুদুল হাসান, নুরল হুদা বাবু, হাসান জামিল,সাইফুল ইসলাম, বেলাল হোসাইন, সাজ্জাদ হোসাইন, জোনায়েদ আহম্মেদ, ইলিয়াস, আকরাম হোসেন। নোবিপ্রবি ছাত্রদলের আহবায়ক নুর হোসেন বাবু বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটির দেওয়া হয়। এর আগে আমরা একাধিকবার ছাত্রদলের নেতাকর্মীরা চেষ্টা করেও নোবিপ্রবিতে ছাত্রদলের কমিটি গঠন করতে পারিনি। দীর্ঘ ১৬ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের সাথে সহাবস্থান বজায় রেখে রাজনীতি করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনও ন্যায্য দাবিতে এবং অধিকার আদায়ে আমরা কাজ করব এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সব রকম সহযোগিতা করবো। পাশাপাশি সংগঠনকে ঐক্যবদ্ধ ও গতিশীল করে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় ও দেশের স্বার্থে সুন্দর ও গঠনমূলক রাজনীতি নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি। বিডি প্রতিদিন/কালাম
1
মাদারীপুরের শিবচরের মটরসাইকেল চালক আনোয়ার বেপারির হত্যা রহস্য উম্মোচিত হয়েছে। আতশবাজি ও পটকা জাতীয় বোমা বিক্রির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দেও জের ধরেই খুন হয় আনোয়ার। লাশের যাতে খোজ না মিলে এ জন্য ট্রলারের গ্রাফি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মৃতদেহ ফেলা হয় পদ্মা নদীতে। রবিবার রাতে নেত্রকোনার কমলকান্দা থেকে গ্রেফতারের পর এ মামলার অন্যতম আসামী মনির ফকির পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে। এ হত্যাকান্ডে ১০-১২ জন জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ঈদের পাঞ্জাবী দেয়ার কথা বলে কৌশলে আনোয়ারকে ডেকে আনা হয়েছিল বলে ঘাতক মনির জানায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তোতা বেপারিকান্দি গ্রামের আনোয়ার বেপারি (আয়নাল-২৮) সাথে আতশবাজি ও পটকা বিক্রি নিয়ে একই এলাকার মনির ফকিরের গ্রুপের সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে প্রভাবশালী বংশের সন্তান আনোয়ার মনির গ্রুপের লোকদের মারধর করে। এতে ক্ষুদ্ধ হয়ে ১৩ জুন রাতে ঈদের পাঞ্জাবী দেয়ার কথা বলে আনোয়ারকে ডেকে আনে মনির, আতিকসহ ওই গ্রুপের ১০-১২ জন। এরপর প্রথমে আনোয়ারের গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ট্রলারে উঠিয়ে ধারালো গ্রাফি দিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ ট্রলার যোগে মাঝ পদ্মা নদীর স্রোতে নিয়ে যায় খুনিরা। লাশের হাত পা বেধে ফেলে দেয়া হয় পদ্মায়। খুনিদের ধারণা ছিল মূল স্রোতে ভেসে লাশটি নিখোঁজ হয়ে যাবে। লাশটি নদীতে ফেলে ঘাতকদের এক গ্রুপ ট্রলারে করে মাওয়ায় ও অপর গ্রুপ নদীর অপর একটি চরে নেমে পালিয়ে যায়। ১৫ জুন লাশটি ভেসে উঠলে পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং এর চায়না প্রজেক্টের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। লাশের মাথা ও গলায় ৩টি ধারালো অস্ত্রে আঘাতের চিহৃ ছিল। লাশ উদ্ধারের দিনই আতিক ফকির নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিবচর থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে রবিবার রাতে মনিরকে নেত্রকোনার কমলকান্দার নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। মনির ধর্মীয় কাজে যাওয়ার নাম করে সেখানে পালিয়ে ছিল। নিহত আনোয়ার উপজেলার কাঠালবাড়ির আইয়ুব আলী বেপারির ছেলে। মনির ফকির শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের মাগুরখন্ড গ্রামের হাজী নুরুল ইসলাম ফকিরের ছেলে।গ্রেফতারকৃত মনির ফকির বলেন, পটকা ও আতশবাজি বিক্রির ভাগ নিয়ে আনোয়ার আমাদের উপর অত্যাচার করতো। তাই আমরা পরিকল্পিতভাবে ঈদের পাঞ্জাবী দেওয়ার কথা বলে আনোয়ারকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করি। লাশ যাতে না পাওয়া যায় তার জন্য রশি দিয়ে লাশের হাত-পা বেধে পদ্মা নদীতে ফেলে দেই।এসআই আমির হোসেন বলেন, পটকা ও আতশবাজি নিয়ে এ হত্যাকান্ডে ১২-১৫ জন জড়িত। হত্যা ও জড়িতদের সব তথ্য আমাদের হাতে এসেছে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাজাহান মিয়া বলেন, মনিরকে গ্রেফতারের মধ্য দিয়ে হত্যা রহস্যটি উম্মোচন হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে। মনিরকে আদালতে প্রেরন করা হয়েছে।
6
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। আগামী ১৫ জুন অনুষ্ঠেয় ওই নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতভাবে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠকসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কুসিক ছাড়াও তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা এবং অষ্টম ধাপের ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়। এর আগে কুসিকসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম গত বুধবার শেষ হয়। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে কুসিকের মেয়র পদের জন্য আরফানুল হক রিফাতসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। গত নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমাও মনোনয়নপ্রত্যাশী হওয়ায় এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত আরফানুল হক রিফাতকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।
6
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে বলেছেন, এবার নিরপেক্ষ নির্বাচন হবে। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের আগামীর ভাগ্য নির্ধারিত হবে। জনগণ, দেশ উন্নয়নের পথে থাকবে নাকি পিছিয়ে পড়বে, তা ঠিক হবে। শুক্রবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ আয়োজিত এক ঘরোয়া কর্মিসভায় তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, 'আমার দৃঢ় বিশ্বাস, এবার অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। পুনরায় প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। নির্বাচন সরকারের অধীনে হলেও দক্ষতার সঙ্গে তা পরিচালনা করে চলেছে নির্বাচন কমিশন।' সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় তোফায়েল আহমেদ ভোলায় তার সময়ে করা উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি জানান, নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কেউ যেন কারও সঙ্গে বিবাদে না জড়ায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, 'আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।' একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর কমিটির উদ্যোগে এই ঘরোয়া সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতারা এই ঘরোয়া বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা করেন।
9
মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো সর্বশেষ রাজার পদত্যাগের পর তিনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন। রাশিয়ার সাবেক এক সুন্দরীকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়ার পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। খবর এএফপি'র। অনুষ্ঠানটি টেলিভিশনে জাতীয়ভাবে প্রচার করা হয়। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও কয়েকশ' অতিথি উপস্থিত ছিলেন। শপথ নেয়ার আগে ৫৯ বছর বয়সী এ রাজাকে জাতীয় পার্লামেন্টে স্বাগত জানানো হয় এবং তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন। তার পূর্বসুরি পঞ্চম সুলতান মুহাম্মাদ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মাত্র দু'বছর পর এ মাসে পদত্যাগ করেন। মস্কোর এক সাবেক সুন্দরীকে তিনি বিয়ে করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। আর এর পরপরই তিনি দায়িত্ব ছেড়ে দেন। খবরে বলা হয়, তার পদত্যাগের আনুষ্ঠানিক কোন কারণ উল্লেখ করা না হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে এই প্রথমবারের মতো মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করলেন।
3
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনস্বার্থের কথা বিবেচনা করে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। কিন্তু পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনোভাবেই যাত্রী পরিবহন করা যাবে না।' শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস কিংবা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি ও কর দিয়ে ৩০ জুন পর্যন্ত লাইসেন্স আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পাড় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দলের কেন্দ্রীয় নেতাদের পাশপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আাসার আহ্বান জানান। তবে সামাজিক দূরত্ব ও জমায়েত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন তিনি। কাদের বলেন, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে।
6
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, 'জীবনে আমি এমন অনেক ঘুঘু দেখেছি। আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। কিন্তু কোনো ঘুঘুর ফাঁদে পা দিইনি।' বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, 'তাঁরা আমাদের মেহমান, তাঁদের অনেক কথাই আমাদের ধরতে নেই।' আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডের বন্দরে মদনপুর এলাকায় গণসংযোগকালে তৈমুর আলম খন্দকার এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন। গতকাল রোববার সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মিসভায় তৈমুর আলম খন্দকারের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, 'তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে। যে আশায় রয়েছেন, সেই আশার গুড়ে বালি।' তৈমুর আলম খন্দকার বলেন, 'ওসমান পরিবার আইভীর পক্ষে না, এটা তো আমরা বলি নাই। প্রার্থী নিজেই বলেছেন। এটা ওসমান পরিবার, আইভী ও সরকারের ব্যাপার, প্রধানমন্ত্রীর ব্যাপার। এখানে আমার বক্তব্যের কিছু নেই।' তিনি আরও বলেন, 'আমাদের দলে কোনো বিভাজন নেই। তাঁর (আইভী) দলে অনেক বড় ফাটল। তাঁরা তাঁদের দলের বিরুদ্ধে কথা বলছেন।' তিনি বলেন, শামীম ওসমান, তাঁর ভাইয়েরা এমপি, তাঁর বাবা এমপি, দাদা এমপি ছিলেন। তাঁদের একটা নিজস্ব চিন্তাভাবনা থাকতেই পারে। তবে তাঁরা আইভীর পক্ষে না, এটা তো পরিষ্কার করে দিয়েছেন সরকারি দলের প্রার্থী নিজেই। এখানে তো আমার কিছুই করার নাই।' উৎসমুখর পরিবেশে নির্বাচন হচ্ছিল উল্লেখ করে তৈমুর আলম বলেন, 'অমার সমর্থক সরকারি দল করে, নৌকার পক্ষে নামে নাই তাঁদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে। বলে আসছে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে, কাজ করতে হবে। তাঁদের ওপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে। এভাবে সরকারি হস্তক্ষেপ করা ঠিক হচ্ছে না। আমি চাই, জনগণের রায়ের প্রতিফলন ঘটুক। জনগণের রায়ের প্রতিফলন না ঘটলে সবচেয়ে বেশি বিতর্কিত হবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রার্থীকে পাস করানোর জন্য এসব বাড়াবাড়ি করা হয়েছে।' তিনি বলেন, তিনি দলীয় সমর্থক নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, তাঁদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন আসবে। এই প্রতিরোধ করেই সিটি করপোরেশনের পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তৈমুর আলম বলেন, কে গডফাদার কে গডফাদার না, কে গডমাদার, আর কে গডমাদার না, কে বিজয়ী প্রার্থী, কে বিজয়ী না-এগুলো সব প্রধানমন্ত্রী জানেন।
6
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দশম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। লুইস সুয়ারেজদের জালে তিনবার বল পাঠিয়ে এই ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। নিজেদের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের শুরুটা অবশ্য শেষের মতো ছিল না। শুরুতে বরং বিপরীত ফলের আভাসই মিলছিল। ম্যাচের শুরুর দিকে উরুগুয়ে যেভাবে খেলেছে তাতে ২২ মিনিটেই তারা এগিয়ে যেতে পারতো ৩ গোলে! তবে এরপর উরুগুয়েকে আর সেভাবে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়রা ছন্দময় ফুটবল উপহার দিয়ে একে একেতুলে নেয়তিন গোল। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তেরা। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লতারো মার্টিনেজের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে কয়েকদফায় চেষ্টা করে গেলেওএমিলিয়ানো মার্তিনেজের বিশ্বস্ত হাত হতাশ করে সুয়ারেজ-কাভানিদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের মতো এখনও অপরাজিত আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকেসমান সংখ্যক ম্যাচে৯ জয় ও ১ ড্রয়ে২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
12
ষড়যন্ত্র করে অনেকে সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছেন বলে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'এটা সম্ভব নয়। কেননা বিএনপি নেতাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। কারণ তাদের কথা ও কাজের কোনো মিল নেই।'গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তরের ৯৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা নাজনীন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ কখনো জনগণকে বন্দুকের নলের সামনে রেখে ভোটে জেতার পরিকল্পনা করে না। তা হলে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৫টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা বিজয়ী হতেন না। নির্বাচনের ক্ষেত্রে আমরা ছিলাম নিরপেক্ষ।'খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, 'এ নিয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে রাস্তায় নেমে কেউ অরাজকতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।'খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে তাঁর (খালেদা জিয়া) চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে আইনের ব্যাখ্যাও দিয়েছেন আইনমন্ত্রী। খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হয়ে উঠুন-এটা আমরাও চাই। তবে দেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে কিছু করার নেই।'দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির দাবি, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।এমন পরিস্থিতিতে তাঁর মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে আগামীকাল (শনিবার) রাজধানীসহ সারা দেশে গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
6
করোনায় আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালের পরিচালক, ম্যানেজমেন্ট কমিটি এবং চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিয়ালজিস্ট ডা. মাহবুবুল ইসলাম মারা গেছেন। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে হাজারীবাগে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
6
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণকালে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার দুপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারা দেশের এক কোটি পরিবারকে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দেবপাড়া ইউনিয়নে 'ফ্যামিলি কার্ডের' মাধ্যমে ১ হাজার ৩৫টি পরিবারের মাঝে সরকারিভাবে ভর্তুকি দিয়ে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকার প্যাকেজে পণ্য বিতরণ করার নির্দেশনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে হিমাংশু শেখর রায়ের মেসার্স সুরমা ট্রেডার্স দেবপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করে।বিতরণ কার্যক্রম শুরু হলে চিনি ও ডালে ওজন কম দেওয়া হচ্ছে বলে সন্দেহ হয় কার্ডধারী সুবিধাভোগীদের। পরে ওজন করে দেখা যায়, চিনি ২ কেজি দেওয়ার বদলে ১ কেজি ২ শ গ্রাম দেওয়া হচ্ছে।আবিদ আলী নামে এক সুবিধাভোগী বলেন, 'আমাকে চিনি ১ কেজি ৫০০ গ্রাম চিনি ও ডাল ১ কেজি ৮০০ গ্রাম দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ ঘটনার পর এলাকাবাসী দেবপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।'এ ব্যাপারে দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন আজকের পত্রিকাকে বলেন, 'টিসিবির পণ্যে ওজনে কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেন কয়েকজন সুবিধাভোগী। পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে জানালে ইউএনও ও এসিল্যান্ড ঘটনাস্থলে এসে ওজনে কম দেওয়ার সত্যতাও পান। পরবর্তীতে উপস্থিত কার্ডধারীদের সঠিকভাবে ২ কেজি করে মেপে মেপে চিনি ও ডাল দেওয়া হয়েছে।'মেসার্স সুরমা ট্রেডার্সের স্বত্বাধিকারী হিমাংশু শেখর রায় বলেন, 'টিসিবির পণ্য প্যাকেটিং করা হয় শায়েস্তাগঞ্জের গুদামে। সেই প্যাকেট খোলার কোনো সুযোগ নেই। গোদাম থেকে প্যাকেটের পণ্যে ওজন কম দেওয়া হয়েছে।'এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, 'কার্ডধারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্যাকেটে চিনির পরিমাণ কম। তাৎক্ষণিক ডিলারের পক্ষ থেকে যেসব প্যাকেটে কম রয়েছে, সেগুলোর ওজন সঠিকভাবে মেপে পণ্য সরবরাহ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে কেন কম দেওয়া হয়েছে, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, 'বেশ কিছু প্যাকেটে চিনির পরিমাণ কম রয়েছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, শায়েস্তাগঞ্জে গুদামে সারা জেলার প্যাকেটিং করা হয়, হয়তোবা কিছু প্যাকেটে ভুলবশত কম দেওয়া হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।'
6
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের এমপি জাতীয় পার্টির এমএ হান্নানসহ ৮ 'রাজাকারের' বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এর আগে গত ৩১ অক্টোবর এই আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষ হয়। ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ময়মনসিংহের আদালত মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান। এই মামলায় গত বছরের ১ অক্টোবর ছেলেসহ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের এমপি হান্নানকে গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার অপর আসামিরা হলেন- এমপির ছেলে মো. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু, হরমুজ আলী, ফখরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। এদের মধ্যে ফখরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী পলাতক। বাকিরা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। রোববার ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি পলাতক তিন আসামিকে গ্রেফতারের বিষয়ে পুলিশকে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। গত ১১ জুলাই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন শাখায় ওই আটজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমসহ ছয় ধরনের অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। আসামিরা তাদের রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের দিয়ে ময়মনসিংহ অঞ্চলে গণহত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠণ, অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
6
শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'শুধুমাত্র পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়া সুযোগ তৈরি করতে হবে।উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। রোববার ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণেপ্রধানমন্ত্রীএকথা বলেন।তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে শিক্ষার সুযোগ করে দিয়েছি। কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়েরও সুযোগ করে দিয়েছি। পাশপাশি কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যুব সমাজের কল্যাণে স্টার্ট আপ প্রোগ্রাম নিচ্ছে এবং এ জন্য বাজেটে আলাদা টাকাও বরাদ্দ আছে। কাজেই উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন ব্রডব্যান্ড সুবিধা প্রায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে, মোবাইল ফোন সবার হাতে হাতে পৌঁছে গেছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যোগাযোগ খুব সহজ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ক্রয় বিক্রয়, পণ্যমান সবকিছু জানার একটা সুযোগ হচ্ছে। বাজার সম্পর্কে জানার সুযোগ হচ্ছে। বাজারের চাহিদা ও পণ্যের মূল্য সম্পর্কে জানার সুযোগ হচ্ছে। এই সুবিধাগুলো কিন্তু এখন চলে এসেছে। যার ফলে আমি মনে করি আমাদের মানুষের আর কষ্ট করার কোনো অর্থ হয় না। একটু স্ব-উদ্যোগে কাজ করলেই কিন্তু নিজেরা উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরা কাজ করতে পারেন। মারাত্মক করোনাভাইরাস আক্রমণের কারণে ১৯ মাস বিরতির পর এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে। ২০২০ সালের মার্চ মাসে শেষ এসএমই মেলার আয়োজন করেছিল যখন দেশে করোনভাইরাস সংক্রমণের প্রথম কয়েকটি কেস শনাক্ত হওয়ার পরে দ্রুত গুটিয়ে যায়। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে দেশে শতভাগ বিদ্যুতায়নের অঙ্গীকার পুণর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, আজকে শতভাগ বিদ্যুৎ যখন দেওয়া হচ্ছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমরা করে দিয়েছি, আর একটা জায়গায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা যদি থাকে তবে সেখানে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে কোনো সমস্যা হয় না। আমাদের দেশে কাঁচামালের সহজলভ্যতা রয়েছে, সেই বিবেচনাতেও দেশে শিল্প গড়ে উঠতে পারে বলে অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এতে করে আমার নিজের দেশে যেমন বাজার সম্প্রসারণ হচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে সেইসাথে বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো, আমাদের রপ্তানি পণ্য বৃদ্ধি পাবে। সেজন্য আমাদের পণ্যগুলো যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় ম্যানুফেকচারিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট এসএমই উদ্যোক্তা গ্রুপ, ক্লাস্টার এবং বিভিন্ন সাব-সেক্টরের উদ্যোক্তাদের অনুকূলে সহজ শর্তে সিঙ্গেল ডিজিট সুদে জামানতবিহীন ঋণ প্রদান করা হচ্ছে। ফাউন্ডেশনের এ স্কিমে আদায়ের হার প্রায় একশ' ভাগ। অত্যন্ত সফল বিবেচনায় ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় এসএমই ফাউন্ডেশন যাতে আরও বেশি ঋণ দিতে পারে, সে ব্যবস্থা আমরা করে দিতে চাই। তিনি বলেন, তিনি এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী এখানে ঋণ প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য সরকার ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রথম দফায় ২০ হাজার কোটি টাকা এবং দ্বিতীয় দফায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকায় ঋণদান কার্যক্রম সম্প্রসারণে আরও ১ হাজার ৫শ' কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্য উৎপাদন ও শিল্পায়ন দুটোই প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট জায়গায় শিল্পায়ন করতে হবে, যাতে উৎপাদন ব্যহত না হয়। এজন্য সারাদেশে ১শ' শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। বিসিকের শিল্পাঞ্চল সম্প্রসারিত হচ্ছে। এসবের মধ্যে শিল্পায়ন করতে হবে। তাতে বর্জ্যব্যবস্থাপনাও ঠিক থাকবে। পরিবেশ ও নষ্ট হবে না। এসএমই ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কেউ যদি উদ্যোক্তা হয় তবে সে কোথায় কারখানা করবে সেটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা নিন। নিজস্ব জায়গায় করলে, সেখানে কীভাবে বর্জ্যব্যবস্থাপনা করবে সেটা ভালোভাবে দেখতে হবে। শেখ হাসিনা বলেন, আমরা কৃষি ও খাদ্যপ্রক্রিয়াজাত শিল্পকে বেশি গুরুত্ব দিচ্ছি। মাছ-সবজি উৎপাদন অনেক বাড়িয়েছি। এজন্য উদ্বৃত্ত সম্পদকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করে বিদেশি বাজার ধরতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমরা ইশতেহারে ২০২১ সালে বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হওয়ার কথা বলেছিলাম। আজ সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা এমডিজি সফলভাবে বাস্তবায়ন করেছি। এসডিজি বাস্তবায়ন করছি। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ এবং সারাবিশ্বে সে মর্যাদা নিয়ে চলবে। এসএমই হলো সবচেয়ে শ্রমঘন ও স্বল্পপুঁজি নির্ভর খাত, জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসএমই খাতের অবদান অপরিসীম, উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ ও টেকসই অর্থনীতির ভিত গড়তে হলে দেশে শ্রমঘন ও স্বল্পপুঁজির এসএমই উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। সবধরনের শিল্প সমগ্র বাংলাদেশ জুড়ে গড়ে তুলতে তার সরকার ব্যবস্থা গ্রহণ করছে এবং এসএমই উদ্যোক্তাদের এগিয়ে আসার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, জিডিপিতে বর্তমান এসএমই খাতের অবদান ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩২ শতাংশ করার লক্ষ্যমাত্র আমাদের 'এসএমই নীতিমালা ২০১৯' এ নির্ধারণ করেছি। সেভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার। তিনি বলেন, তার সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, টেকসই শিল্পায়ন ও উন্নয়ন ত্বরান্বিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ খাতের গুরুত্ব বিবেচনা করে 'এসএমই নীতিমালা ২০১৯' প্রণয়ন করা হয়েছে। জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামে-গঞ্জে বা তৃণমূল পর্যায়ে শিল্প-কারখানা গড়ে উঠবে ও বিদ্যমান এসএমই ক্লাস্টারসমূহ আরও গতিময় হবে। প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করেছে। ক্লাস্টারসহ সারা দেশে রয়েছে ৭৮ লাখ এসএমই শিল্প প্রতিষ্ঠান। সেক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে নতুন করে একজন মানুষের কাজের ব্যবস্থা হলেও কমপক্ষে ৭৮ লাখ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী । নারীরা এক সময় একটু পিছিয়ে থাকতো এবং তাদের মাঝে তেমন উদ্যোক্তা ছিল না, আজকে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্ষেত্রে উদ্যোক্তাদের নিজেদের স্ত্রীদেরকেও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাবার জন্য সহায়তা প্রদানের আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদানসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি সামনের দিকে আরো বেশি নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। পুরুষ উদ্যোক্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারাও ব্যবসা করেন। আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন তাহলে মেয়েরাও কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে। তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন। সেখানে বাঁধা দেবেন না। শেখ হসিনা বলেন, এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারাদেশ থেকে বাছাইকৃত ৩শ' এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। তিনি বলেন, এই মেলা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়াবে। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে এসএমই শিল্পখাতে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে। এই ধরনের উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করতে হবে। ২০০৭ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর সরকার প্রদত্ত ২০০ কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড দিয়ে এসএমই ফাউন্ডেশন তার কার্যক্রম শুরু করে বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, উদ্যোক্তা সৃজন, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, বাজার সংযোগ ইত্যাদি সবক্ষেত্রে কাজের আওতা, মাত্রা ও প্রকৃতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এসএমই উদ্যোক্তাদের কাছে আজ এসএমই ফাউন্ডেশন একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান এই মেলায় প্রথমবারের মতো ১০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অংশ নিচ্ছে। পাশাপাশি সারাদেশ থেকে বাছাইকৃত ৩শ' এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি এবং অনুষ্ঠানে সভাপতি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জাতীয় এসএমই পুরস্কার ২০২১ বিজয়ী চার উদ্যোক্তার হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন। বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান বক্তৃতা করেন।
6
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া বাল্কহেডের ধাক্কায় দুটি নৌকাডুবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটককৃত বাল্কহেডের ৪ স্টাফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।আজ রোববার সকালে ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে গতকাল শনিবার রাতেই তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুজ্জামান।এদিকে, নৌকা ডুবির ঘটনায় রাহিমা আক্তার (১৭) নামে এক কিশোরী নিখোঁজ থাকার দাবি করেছে তার পরিবার। শনিবার রাত ৯টায় থানায় এসে নিখোঁজের দাবি জানানো হয়। পরিবারের দাবি, রাহিমা তার ভাইকে ডাক্তার দেখানোর জন্য বিকেলে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। তার দুই ভাই সাঁতরে নৌকায় উঠতে পারলেও রাহিমার সন্ধান পায়নি কেউ।রাত পর্যন্ত বোনের কোনো খবর না পাওয়ায় থানায় বিষয়টি অবগত করে রাহিমার ভাই। বিষয়টি জানতে পেরে রোববার সকাল থেকে অভিযান তৎপরতা শুরু করে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি তারা। পরে সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, দিনব্যাপী অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। রাতের ভেতর যদি তার সন্ধান না পাওয়া যায় তাহলে আগামীকাল আবারও অভিযান চলতে পারে।
6
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের সাধের পাকিস্তান আজকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত। স্বাধীনতা বিরোধীরা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে আমাদের দেশকেও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, প্রাক্তন জেলা প্রশাসক শহীদ মুক্তিযোদ্ধা কন্যা ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ার্যমান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন প্রধান, মো. সায়খুল ইসলাম, এটিএম সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। এতে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জাতির পিতাসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। ২ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৫৪০ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
6
সরকার তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগে করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই সরকার ভুয়া একটি মামলা নিয়ে নাড়াচাড়া শুরু করছে। গত জাতীয় নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার পরেও একইভাবে এ মামলাটি নিয়ে নাড়াচাড়া শুরু করেছিল। নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন ইসরাক হোসেন। এ সময় তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মীদের পুলিশে দেয়ার হুমকি দিচ্ছে তবে আমি এতে ভীত নই। এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবী, এসএম জিলানী, তানভির আহমেদ রবিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। গণসংযোগে ঢাকার ছেলে ইশরাক ভাই ধানের শীষে ভোট চাই, মাগো তোমার একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে, আসছে দেশে শুভ দিন ধানের শীষে ভোট দিন, ইশরাক ভাই ভালো লোক ধানের শীষে দেব ভোট স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন এলাকায় নারী ভোটাররা দল বেঁধে ইশরাক হোসেনকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান। ইশরাক হোনের বলেন, ইসলামপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গেলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী আব্দুল হাই, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাবুসহ ছাত্রদল ও স্বেচ্ছাছাসেবক দলের বেশ কয়েকজন আহত হন। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, যত ষড়যন্ত্রই হোক আমরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব। কারণ, জনগণ আমাদের সাথে রয়েছে। আমরা জনগণকে নিয়েই লড়াই করব। তিনি বলেন, নির্বাচন কমিশনে এসব বিষয়ে প্রায় প্রতিদিনই অভিযোগ দিয়ে যাচ্ছি। কিন্তু কমিশন থেকে এখনও কার্যকর কোনো উদ্যোগ দেখছি না। আমরা আশা করি, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ভূমিকা রাখবে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ঢাকা মহানগরীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনিপির এই মেয়র প্রাথী বলেন, মানুষ মুখিয়ে আছে ধানের শীষে ভোট দেয়ার জন্য। আমরা যে এলাকায় গিয়েছি সেখানেই নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষের উচ্ছ্বাস দেখেছি। এ অবস্থা দেখে ক্ষমতাসীনরা নতুন নতুন ষড়যন্ত্রের ফন্দি আটছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দয়াগঞ্জ ব্রিজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে যাত্রাবাড়ী চৌরাস্তা, উত্তর যাত্রাবাড়ী, ৪৮ নং ওয়ার্ড শহীদ জিয়া স্কুল, ধলপুর রোড, সূতি খালপাড়, কাজলা মেইন রোড, ডেমরা রোড, ভাঙ্গা প্রেস, বাঁশপট্টি, শেখদি চৌরাস্তা, শনির আখড়া, মৃধাবাড়ী ক্যানেল রোড হয়ে কোনাবাড়ী এসে যাত্রাবিরতি করেন ইশরাক।
6
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লরির ধাক্কায় হযরত আলী (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ তিনজন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাদি ফকির হাট বাজারে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক হযরত আলী (৩৫) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর পুত্র। দুর্ঘটনায় একই এলাকার ট্রাকের হেলপার নয়ন (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় লরির চালক ও হেলপার (সম্ভব্য) আহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাদি ফকির হাট বাজারে চট্টগ্রামমুখী ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৮-৫৯৫৩) চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় চট্টগ্রামগামী লরি (চট্টমেট্রো ঢ-৮১-০৬৯১) পেছন থেকেধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান, হেলপার গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িত লরির চালক-হেলপার আহত হতে পারে। তবে তারা পালিয়ে যাওয়াতে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
6
জুডোয় অলিম্পিক বিজয়ী এবং জাপানের অলিম্পিক কমিটির নির্বাহী সদস্য কাওরি ইয়ামাগুচি সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, 'মহামারির এই সময়ে জাপান এমনিতেই কোণঠাসা অবস্থায় আছে, এর মধ্যে আবার অলিম্পিক আয়োজন! এসব অলিম্পিক কিসের জন্য আয়োজন করা হয়? কাদের জন্য আয়োজন করা হয়? এই খেলার কোনো অর্থ হয় না। আমার বিশ্বাস, এর মধ্যেই আমরা খেলাটি বাতিল করার সুযোগ হাতছাড়া করে ফেলেছি।' তিনি যে একা এ ধরনের কথা বলছেন, তা নয়। জাপানের এক শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ বলেছেন, এ মুহূর্তের অলিম্পিক আয়োজন নতুন করে কোভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরু করে দিতে পারে। এতে করে বর্তমান কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবে না। জাপানের ৮০ শতাংশের বেশি মানুষ চায় যে গেমস বাতিল হোক অথবা স্থগিত হোক। তারপরও যদি অলিম্পিক অনুষ্ঠিত হয়, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে হবেও, তাহলে বেশির ভাগ খেলা অনুষ্ঠিত হবে ফাঁকা স্টেডিয়ামে। এতে শুধু বিপুল পরিমাণ অর্থেরই অপচয় হবে, আর কিছু হবে না। ইয়ামাগুচি যৌক্তিক প্রশ্ন তুলেছেন। কার জন্য আসলে এ অলিম্পিক? সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যথেষ্ট সুযোগ তো খেলোয়াড়দের রয়েছেই। শুধু টেলিভিশনের দর্শকদের বিনোদিত করার জন্য জাপানিদের অর্থ ব্যয় করা উচিত নয়। অলিম্পিক গেমস সম্ভবত জাপানের সেসব রাজনীতিবিদের জন্য, যাঁরা আশা করেছিলেন যে অলিম্পিক আয়োজন তাঁদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। অথবা এ আয়োজন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নাদুসনুদুস বিড়ালদের জন্য। ব্যারন পিয়ের দা কুবার্তিন ১৮৯৬ সালে এথেন্সে আবার যখন খেলাটি শুরু করেছিলেন, তখন থেকেই 'অলিম্পিক কিসের জন্য', এ প্রশ্ন অলিম্পিক গেমসকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ব্যারনের মতো সে সময়ের ফরাসি রক্ষণশীলেরাও জাতীয় শৌর্যবীর্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে ১৮৭১ সালে প্রুশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর তাঁদের এ উদ্বেগ বাড়ে। তিনি ভেবেছিলেন, ফরাসি শৌর্যবীর্যের যেসব ত্রুটি রয়েছে, তা সারানোর উপযুক্ত উপায় হতে পারে এসব প্রতিযোগিতামূলক খেলাধুলা। কুবার্তিন আরও আশা করেছিলেন, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান ফরাসি শৌর্যবীর্য পুনরুদ্ধারের পাশাপাশি বিশ্বের জনগণকে একত্র করবে এবং বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠাকে উৎসাহিত করবে। ডানপন্থী চিন্তাবিদ চার্লস মাউরাস প্রথম দিকে কুবার্তিনের এ চিন্তাভাবনাকে উপহাস করেছিলেন। তিনি বৈশ্বিক বন্ধুত্বের ধারণাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর মন ঘুরে গিয়েছিল। মাঠে প্রতিযোগিতা করা বিভিন্ন জাতির মানুষেরা একে অপরকে ঘৃণা করবে, এটি তাঁর দৃষ্টিতে ছিল খুবই উৎকৃষ্ট একটি ব্যাপার। শেষ পর্যন্ত কুবার্তিনের আদর্শ কিংবা মাউরাসের হতাশা কোনোটাই হালে পানি পায়নি। তবে এ কথাও ঠিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অলিম্পিক গেমস বেশ কিছু ভালো কাজও করেছে। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক জাপানিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওই অলিম্পিক শুধু অর্থনৈতিক পুনরুত্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক সম্মানের প্রতীক হিসেবেও জাপানিদের কাছে তাৎপর্যপূর্ণ। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। কয়েক দশকের কঠোর সাম্রাজ্যবাদী জাপানি শাসন, বিধ্বংসী কোরিয়ান যুদ্ধ এবং কয়েক দশকের সামরিক স্বৈরশাসনের পর দক্ষিণ কোরিয়া প্রতিযোগিতামূলক নির্বাচন, মুক্ত সংবাদমাধ্যম এবং আশাবাদী এক তরুণসমাজ নিয়ে বিশ্বের বুকে আবির্ভূত হয়েছিল। এসব কারণে কোরীয়রা আন্তর্জাতিক পাদপ্রদীপের আলোয় আসার যোগ্য ছিল। সিউল গেমস সেই সুযোগ এনে দিয়েছিল। কিন্তু ২০১৪ সালে রাশিয়ায় যে শীতকালীন অলিম্পিক উৎসব হয়েছিল, সেটা ভ্লাদিমির পুতিন আয়োজন করেছিলেন একটি কৃত্রিম বরফাচ্ছাদিত রিসোর্টে। এ ধরনের আয়োজন পুতিনের কর্তৃত্ববাদী শাসনেরই বহিঃপ্রকাশ। আর ২০০৮ সালে চীনের বেইজিংয়ে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, তাতে ফুটে উঠেছিল চীনা জাতীয়তাবাদ। এর আগে ২০০৪ সালে গ্রিসের মতো দরিদ্র দেশগুলোকে বিশাল ঋণের বোঝা আর আগাছাভর্তি স্টেডিয়াম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। অলিম্পিক গেমস প্রকৃতপক্ষে আইওসির জন্য, পৃষ্ঠপোষকদের জন্য, উঠতি ধনীদের জন্য এবং কখনো কখনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের জন্য এক বিশাল বাণিজ্যের আধার। তাদের জন্যই অলিম্পিক। হাজার হাজার অলিম্পিক কর্মকর্তা এ বছর টোকিওর বিলাসবহুল হোটেলের লবিগুলোয় ভিড় করবেন এবং এ অলিম্পিক শেষ হওয়ার পর তাঁরা চলে যাবেন অন্য জায়গায়, যেখানে পরবর্তী অলিম্পিক অনুষ্ঠিত হবে। আর এখানে বিশাল বিশাল স্টেডিয়াম পড়ে থাকবে রিক্ত ও শূন্য হয়ে। এমনটা হওয়া কখনোই উচিত নয়। ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট ইয়ান বুরুমা দ্য চার্চিল কমপ্লেক্স: দ্য কার্স অব বেইজিং স্পেশাল, ফ্রম উইনস্টন অ্যান্ড এফডিআর টু ট্রাম্প অ্যান্ড ব্রেক্সিট বইয়ের লেখক
8
ভারতের মহারাষ্ট্র রাজ্যে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ভূমিধসে ১১২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে জলোচ্ছ্বাসের আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিধস হয়েছে এবং নদীতীরবর্তী অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। বাঁধ ও নদীর পানি উপচে পড়ছে। নদীতীরের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। নৌ ও সেনাবাহিনী উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতায় সাহায্য করছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ১১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা তালিয়ে ও ভূমিধসে অন্তত ৩৮ জন মারা গেছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে ৯টি ভূমিধসে ৫৯ জন মারা গেছেন। এ ছাড়া ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সাতারা ও রায়গড় জেলার অসংখ্য মানুষ ভূমিধসের কবলে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, সাতারা, রায়গড় ও রত্নগিরির বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। ভারী বৃষ্টি ও বন্যার কারণে উদ্ধারকাজের জন্য যন্ত্রপাতি ঠিকমতো নেওয়া যাচ্ছে না। এর আগে ভারী বর্ষণের কারণে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের একাধিক জেলায় 'রেড অ্যালার্ট' জারি করা হয়। ভারতীয় আবহাওয়া বিভাগ এই রেড অ্যালার্ট জারি করে। এ সময় মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের পাশাপাশি রাজ্যের থানে ও পালঘর জেলায় ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ। গত বুধবার সকাল থেকেই মুম্বাই, থানে, পালঘর, রায়গড় জেলায় মুষলধারে বৃষ্টি হয়। রাতের দিকে হয় বজ্রপাতসহ বৃষ্টি হয়। এ অবস্থায় ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে ২০ জুলাই মুম্বাইয়ে 'ইয়েলো অ্যালার্ট' জারি ছিল। ২১ জুলাই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়। পরে গত বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হবে জানিয়ে আবহাওয়া বিভাগ মুম্বাইসহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করে।
3
আশুলিয়ায় দুই হাজার ৩০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে র্যাব। এ সময় আব্দুল মালেক নামে একজন আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় মানিকের গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল মালেককে আটক করা হয়। তার তথ্যমতে কারের ভেতরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে রাখা দুই হাজার ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
6
ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 'প্রকিউরমেন্ট অফিসার' পদে জনবল নিয়োগ দেবে ব্রিটিশ কাউন্সিল। এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। (-) সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সিইএফআর লেভেল বি১ দক্ষতা থাকা লাগবে। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা। আগ্রহী প্রার্থীদের ://..//--/ এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। লিংকটিতে ক্লিক করে আবেদনের শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে।
1
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ১২ পদে ১৪ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কম্পিউটার প্রোগ্রামার/ ডেটাবেইস প্রোগ্রামার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, ইলেক্ট্রিশিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, হেলপার, অফিস সহায়ক। পদের সংখ্যা: ১৪ জন পদভেদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সীমায় ভিন্নতা রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। পদভেদে বেতন স্কেলে ভিন্নতা রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। আগ্রহীদের ://... ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর পাঠাতে হবে। ১৫ জুলাই ২০২১। *বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। **চাকরির খবর, পরামর্শ ও প্রস্তুতির জন্য নিয়মিত পড়ুন 'চলতি ঘটনা'।
1
আলোচিত অর্থ আত্মসাতের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার শুরু হয়েছে। বুধবার শুরু হওয়া এই বিচার চলবে এক মাস। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) তহবিল থেকে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নাজিব যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাকে বেশ কয়েক বছর কারাগারে থাকতে হতে পারে। খবর বিবিসির নাজিবের বিরুদ্ধে মোট ৪২টি অভিযোগ আনা হয়েছে। এর অধিকাংশই ওয়ানএমডিবির অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। তবে নাজিব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বুধবারের বিচারে নাজিব রাজাককে ওয়ানএমডিবির সাবেক ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে ৪ কোটি ২০ মিলিয়ন রিঙ্গিত আত্মসাতসহ সাতটি অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারিতে তার এ বিচার শুরু হওয়ার কথা থাকলেও এক আপিলের শুনানির কারণে তখন সেটা বাতিল হয়ে যায়। নাজিব রাজাকের বিরুদ্ধে মুদ্রাপাচারের ২৭টি, বিশ্বাসভঙ্গের ফৌজদারি অপরাধের জন্য নয়টি, ক্ষমতার অপব্যবহারের জন্য পাঁচটি এবং নিরীক্ষা জালিয়য়াতির একটি অভিযোগ রয়েছে। এর মধ্যে মুদ্রাপাচারের তিনটি, বিশ্বাসভঙ্গের ফৌজদারি অপরাধের জন্য তিনটি ও ক্ষমতার অপব্যবহারের জন্য একটি অভিযোগের বিচার শুরু হয়েছে। মুদ্রাপাচারের ২১ অভিযোগ ও ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে তার বিরুদ্ধে বিচার শুরু হবে ১৫ এপ্রিল। সরকারের তহবিল অপব্যবহারের বিষয়ে অভিযোগে তৃতীয় বিচার শুরু হবে ৮ জুলাই।
3
কুষ্টিয়ার কুমারখালীতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ৪৫টি নমুনা থেকে এ সংক্রমণ শনাক্ত হয়, যা এক দিনের ব্যবধানে প্রায় ৪ গুণ বেশি। গত শনিবার থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকুল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭১ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন। চলতি মাসে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫২ জন।এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ বাড়লেও জনসাধারণের মধ্যে বাড়েনি স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ। অধিকাংশ মানুষই সামাজিক দূরত্ব মানছেন না। পরছেন না মাস্ক। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।গতকাল সোমবার দুপুর পর্যন্ত উপজেলার যদুবয়রা, চৌরঙ্গী, পান্টি এবং খেয়াঘাট ঘুরে দেখা গেছে, জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সামাজিক দূরত্ব বজাই না রেখে মাস্ক ছাড়াই চলাচল করছেন অধিকাংশ মানুষ। এলাকার পল্লি চিকাৎসাকেন্দ্র ও ওষুধের দোকানগুলোতেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।পান্টি বাজারে আসা ধর্মপাড়া কালাম মন্ডল বলেন, 'আমি সব সময়ই মাস্ক পরি ও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি। কিন্তু বাজারে আসা অধিকাংশ মানুষই মাস্ক পরেন না, স্বাস্থ্যবিধিও মানেন না। যে হারে করোনা বাড়ছে তাতে সবার স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।'উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকুল উদ্দিন বলেন, ২৪ ঘণ্টায় উপজেলায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যা একদিনের ব্যবধানে প্রায় ৪ গুণ বেশি। চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ৪০ শতাংশ। নমুনা সংগ্রহের হার কম থাকায় শনাক্তের হার বেশি। তিনি আরও বলেন, 'প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। কিন্তু এলাকাবাসীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়েনি। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনকে বারবার জানানো হচ্ছে।'উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, 'উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন ও বাধ্য করতে উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে থেকে কাজ করছে।'
6
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মো. আহাদুল (৩০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার ভাগলপুর গ্রামের মো. দবির (৩৯), মো. আকালু (৩৫), এরফান আলী (৬১), এরফান আলীর দুই ছেলে মো. হামেদ (৪১) ও মো. রুমেদ (৩৮)। রায় ঘোষণার সময় মো. হামেদ ও মো. রুমেদ পলাতক ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলায় আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম বলেন, জমিজমা ও পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ১৬ অক্টোবর রাতে ভাগলপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মো. আহাদুল। তিনি একই গ্রামের দুখু মণ্ডলের ছেলে। এই ঘটনায় নিহত আহাদুলের শ্বশুর গোমস্তাপুরের ভাগলপুর গ্রামের মো. শামসুল হক পরদিন গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবর হোসেন একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
6
চেন্নাই সুপার কিংসের সিইও কে এস বিশ্বনাথ টুইটারে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে বলেছেন পারিবারিক কারণে সদ্যবিদায়ী ব্যাটসম্যান সুরেশ রায়নার এবারের আএপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। করোনার কারণে আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম এই আসরটি। এরই মধ্যে আইপিএল খেলতে আরব আমিরাত পৌঁছে গিয়েছে ধোনির দল চেন্নাই। দলের সঙ্গে আরব আমিরাতে গিয়েছিলেন ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান। কিন্তু হঠাৎ ম্যাচ শুরু হওয়ার আগেই কোনো ম্যাচ না খেলেই ভারত চলে আসতে হয়েছে তাকে। এ ব্যাপারে চেন্নাই সিইও বিশনাথ টুইট বার্তায় বলেন, পারাবারিক কারণে আএপিএলের চলতি আসরে আর খেলা হচ্ছে না এই বাঁ-হাতি ব্যাটসম্যান অলরাউন্ডারের। আমরা তার পরিবারের প্রতি এবং তার এই সিদ্ধান্তের ওপর সমর্থন জানাই। করোনা এরই মধ্যে চোখ রাঙিয়েছে চেন্নাই সুপার কিংসকে। করোনা থেকে আইপিএলকে দূরে রাখতে আরব আমিরাতে আইপিএল আয়োজন করলেও শেষ রক্ষা হয়নি। এখন পর্যন্ত চেন্নাইয়ের ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২১ আগস্ট আইপিএল খেলতে দুবাই পৌঁছায় চেন্নাই সুপার কিংস। সেখানে তারা ৬ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে অনুশীলনে অংশ নেয়। গত শুক্রবার আইএনএসকে এক বিশস্ত সূত্র জানায়, সুপার কিংস তাদের ঘরের মাঠ চেন্নাইয়ে অনুশীলনের সময় করোনায় আক্রান্ত হয়, যা পরে দুবাই গিয়ে প্রকাশ পায়। সুরেশ রায়নার হঠাৎ এমন সিদ্ধান্তে ধোনির দল চেন্নাইকে যে বেশ বেগ পোহাতে হবে পুরো মৌসুমজুড়ে তা বলার অপেক্ষা রাখে না। কেননা, চেন্নাইয়ের এই পরিচিত তারকা দলের হয়ে খেলেছেন ১৯৩ ম্যাচ যেখানে ১৩৭ স্ট্রাইক রেটের পাশাপাশি তার রান ৫ হাজার ৩৬৮। সেই সঙ্গে নিয়েছেন ২৫টি উইকেট। এর আগে এই ব্যাটসম্যান ধোনির সঙ্গে তাল মিলিয়ে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের দিন ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন। বিদায় বলার আগে ৩৩ বছর বয়সি এই অলরাউন্ডার খেলেছেন ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ।
12
সদ্যপ্রয়াত কন্নড় ও তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ তারকা পুনীত রাজকুমার কেবল অভিনয় নয়, সমাজসেবার জন্যও ছিলেন বিখ্যাত। অসহায়ের সেবা করে তিনি জায়গা করে নিয়েছিলেন অসংখ্য মানুষের মনে। তিনি যে শুধু অনুদানই দিতেন এমন নয়। এতিমখানা, বিদ্যালয় ও বৃদ্ধাশ্রমও পরিচালনা করতেন। হঠাৎ এ তারকার মৃত্যুতে চলচ্চিত্র জগতে যেমন শূন্যতা তৈরি হয়েছে তেমনিভাবে অন্ধকার নেমে এসেছে তার পরিচালিত দুঃস্থদের কল্যাণমূলক কার্যক্রমগুলোতেও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনিত ২৬টি এতিমখানা, ১৬টি বৃদ্ধাশ্রম এবং ৪৫টি বিদ্যালয় পরিচালনা করতেন। তাতে এক হাজার ৮০০ শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনা করত। এত বিপুলসংখ্যক শিক্ষার্থী, এতিমখানা ও বৃদ্ধাশ্রমের দেখাশোনায় এবার এগিয়ে এলেন পুনিতের ঘনিষ্ঠ বন্ধু আরেক তেলেগু অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিশাল বলেন, "পুনীত আমার প্রকৃত বন্ধু ছিল। ও যে স্বপ্ন দেখেছিল সেটি আমি পূর্ণ করব। ১ হাজার ৮০০ জন ছেলেমেয়ে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিল। আমি নিজের টাকা এবং শক্তি খরচ করে সেই ধারা বজায় রাখব। ওদের জন্য দরকার হলে নিজের সম্পত্তিও বিক্রি করে দেব।" এর আগে গত ২৯ অক্টোবর জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনিত রাজকুমার। এরপর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৬ বছর। মাত্র ৪৬ বছরে প্রিয় তারকার মৃত্যুকে মেনে নিতে পারেননি ভক্তরা। ভারতের একাধিক সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, পুনিতের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছিল। আর তারপর দুই ভক্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আরেক ভক্ত প্রিয় তারকার ছবি সামনে রেখে আত্মহত্যা করেন। পুনিতের ভক্তদের এমন কাণ্ডে কিছুটা হলেও শঙ্কায় ছিল রাজ্য সরকার। এজন্য সেখানে জরুরি অবস্থাও জারি করা হয়। উল্লেখ্য, শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে "আপ্পু" সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
2
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি লো-স্কোরিং হলেও উত্তেজনা ছিল কুমিল্লার ইনিংসের শুরু থেকেই। একের পর এক উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে চেপে ধরেছিল সিলেট। তবে শেষ হাসি হাসে কুমিল্লাই। সিলেটের দেওয়া ৯৭ রানের টার্গেটে কুমিল্লা পৌঁছে ২ উইকেট ও ৮ বল হাতে রেখে। টি-টোয়েন্টির জন্য ৯৭ রান খুব বড় লক্ষ্য নয়। তবুও মামুলি এই লক্ষ্য পার হতেই ঘাম ছুটে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শুরুতেই মাত্র ২ রানে সাজঘরে ফেরেন সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। ১৬ রানে আউট হন আরেক ওপেনার ক্যামেরুন ডেলপোর্ট। এরপর সময় যত গড়িয়েছে ততই পড়েছে একের পর এক উইকেট। ১৫ রানে মুমিনুল, ১০ রানে ইমরুল, ১৬ রানে নাহিদুল, ৪ রানে আরিফুল, ১৮ রানে করিম এবং ১ রানে আউট হন শহিদুল ইসলাম। এরপর শেষ পর্যন্ত ক্রিজে অবস্থান করে জয় নিয়েই মাঠ ছাড়েন মাহিদুল ইসলাম অঙ্কন এবং তানভীর ইসলাম। ৯ রানে অঙ্কন এবং ১ রানে তারভীর অপরাজিত ছিলেন। সিলেটের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু। এছাড়া দুটি করে উইকেটে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সোহাগ গাজী। এর আগেনিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাট করে কুমিল্লার বোলিং তোপে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় সিলেট সানরাইজার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি সিলেটের ওপেনাররা। ৩ রানে এনামুল এবং ২০ রানে আউট হন কলিন ইনগ্রাম। এরপর ম্যাচের শেষ পর্যন্ত বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। পড়তে থাকে একের পর এক উইকেট। ৫ রানে মিঠুন, ১৭ রানে রবি বোপারা এবং ৩ রানে আউট হন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আউট হওয়ার আগে অলক কাপালি ৬, সোহাগ গাজী ১২, মুক্তার আলি শূন্য, কেসরিক উইলিয়ামস ৯ এবং তাসকিন আহমেদ করেন ৩ রান। আর শূন্যরানে অপরাজিত থাকেন নাজমুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম এবং শহিদুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন করিম জানাত, মুমিনুল হক ও তানভীর ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল অঙ্কন, শহীদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাত। সিলেট সানরাইজার্স: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামাস ও রবি বোপারা।
12
সিলেটে হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। আড়াই'শ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। প্রতি কেজির দাম ৪০০ টাকা। বাজারে ঈদের আগের দিন পর্যন্ত কাঁচামরিচ কেজিতে বিক্রি হয় ১০০ টাকায়। ঈদের পরদিন কেজিতে ৩০০ টাকা দাম বেড়েছে। ঈদে সবজির আড়তে পণ্য কম আসায় বাড়তি দাম চাচ্ছেন বিক্রেতারা। তবে আরও কয়েক দিন পর দাম স্বাভাবিক হবে বলে আশা করছেন বিক্রেতারা। এ সময়ে সবজির দামও কিছুটা বেড়েছে। ৫-১৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, গাজর, শসা ও করলা। বৃহস্পতিবার সিলেটের বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। তবে ঈদের আগে ধনেপাতার দাম বাড়তি থাকলেও ঈদের পরদিন কিছুটা কমেছে। ক্রেতারা বলছেন, ঈদে অনেক ব্যবসায়ী ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এর প্রভাব পড়েছে বাজারে। বাজারে থাকা কিছু বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, আড়তে মালামাল কম আসায় আড়তদারেরা দাম বাড়িয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট নগরের সোবহানীঘাট সবজির আড়ত ও বন্দরবাজার, কাজীরবাজার এবং রিকাবীবাজার সবজির বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার আনাগোনা কিছুটা কম। এরপরও বিক্রেতারা বাড়তি দাম চাচ্ছেন। নগরের বন্দরবাজার এলাকার এক সবজি ব্যবসায়ী বলেন, ঈদের আগের দিনও কাঁচামরিচ ১০০ টাকা কেজিতে বিক্রি করেছি। ঈদের কারণে সবজির গাড়ি আসেনি। আড়তেও কাঁচামরিচ নেই। অনেক ঘুরে কিছু মরিচ সংগ্রহ করেছি। এর জন্য দাম বেশি। সবজি কিনতে আসা নগরের মাছুদীঘির পাড় এলাকার বাসিন্দা বলেন, হঠাৎ কাঁচামরিচের দাম বাড়তি চাচ্ছেন দোকানদারেরা। গত এক সপ্তাহ আগেও কেজিতে ৯০ টাকায় নিয়ে গেছি। আজ ৪০০ টাকা। এ জন্য এক কেজির জায়গায় আড়াই'শ গ্রাম নিয়ে যাচ্ছি।
0
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরেউপজেলার মনিপুর গ্রামের একটিপুকুরে গোসল করার সময় শিশুরা এটা দেখে। পরে স্থানীয়রা বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দিলে বিকেলে পুলিশ এসে সেখানে অবস্থান নেয় এবং সেনাবাহিনীর সহযোগিতা মর্টার শেলটি উদ্ধার করে। দেবপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (আইসি) মো.সাজ্জাদ হোসেন জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন একটি পুকুরে দুপুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এ সময় স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়। পরে এসআই নন্দন চন্দ্র সরকার ও এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। এসআই নন্দন চন্দ্র সরকার জানান, এটা একটি অবিস্ফোরিত মর্টার শেল। মুক্তিযুদ্ধের সময় এটার ব্যবহার হতে পারে।
6
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনছার উল্যাহকে মারধর করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আনছার উল্যাহ রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক (২০০২-১০) চেয়ারম্যান। গতকাল বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক কুলখানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।লাঞ্ছনার শিকার আনছার উল্যাহ অভিযোগ করেন, গতকাল দুপুরে তিনি যুক্তরাজ্যপ্রবাসী প্রয়াত ওবায়দুল হকের কুলখানিতে যান। একই অনুষ্ঠানে মেয়র আবদুল কাদের মির্জাও আসেন। কিছুক্ষণ পর তাঁকে সামনে পেয়ে কাদের মির্জা বলেন, 'এই, আপনি তো ভালো করছেন না। আপনি সেখানে (রামপুর ইউনিয়ন) ভোট চোরের (কাদের মির্জার সমর্থক) বিরুদ্ধে কথা বলেন।'এসব নিয়ে কথাবার্তার একপর্যায়ে কাদের মির্জা তাঁকে চড়থাপ্পড় মারতে থাকেন। পরে উপস্থিত লোকজন তাঁদের দুজনকে দুই দিকে সরিয়ে দেন। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও আবদুল কাদের মির্জাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।২০১৬ সালের ইউপি নির্বাচনে মির্জার অনুসারী ইকবাল বাহার চৌধুরী ৯টি কেন্দ্র দখল করে তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করেন আনছার উল্যাহ।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, 'কুলখানি অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানকে চড়থাপ্পড় মারার ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
6
পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। করোনার বিস্তার ঠেকাতে দেশটির রাজধানী ইসলামাবাদের কিছু এলাকা 'অবরুদ্ধ' করা হয়েছে। এ ছাড়া দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) কার্যক্রম আংশিকভাবে স্থগিত করা হয়েছে। আজ সোমবার পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০০ জনের বেশি করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গত দুই সপ্তাহে সক্রিয় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬ হাজার থেকে বেড়ে ২১ হাজার হয়েছে। জাতীয়ভাবে করোনা পজিটিভের হার বেড়ে ৬ দশমিক ২ শতাংশ হয়েছে। দেশটিতে রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ সংক্রমিত হয়েছেন আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) প্রধান আসফানদিয়ার ওয়ালি খান। করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে ন্যাশনাল অ্যাসেম্বলির কার্যক্রম আংশিকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের বিস্তার রাজধানী ইসলামাবাদে অব্যাহত রয়েছে। সংক্রমণ ঠেকাতে ইসলামাবাদের পাঁচটি আবাসিক এলাকা অবরুদ্ধ করা হয়েছে। সব ধরনের উৎসব, অনুষ্ঠান ও বড় জমায়েতের অনুমোদন বাতিল করা হয়েছে। ঘরোয়াভাবেও কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। বাইরে অনুষ্ঠানের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শাফকাত এক টুইটে বলেন, সংশ্লিষ্ট এলাকায় এক দিনে করোনা শনাক্তের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। তাই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও এলাকা লকডাউন করা হতে পারে। যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন ইসলামাবাদে ছড়াচ্ছে। ৫০ শতাংশের বেশি কর্মীকে অফিসে আনা যাবে না। কোনো এলাকায় মাস্ক পরা ও সামাজিক দূরত্বের বিধি লঙ্ঘন করা হলে এলাকাটি অবরুদ্ধ করে দেওয়া হবে। করোনার বিস্তার ঠেকাতে গৃহীত পদক্ষেপের বিষয় জানিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে গেছে। করোনার বিস্তার ঠেকাতে ন্যাশনাল অ্যাসেম্বলির সব ধরনের কার্যক্রম আংশিকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল অ্যাসেম্বলির সচিবালয় দপ্তর ১৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটিসহ অন্যান্য কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। ১৬ মার্চ ন্যূনতম জনশক্তি দিয়ে সচিবালয়ের কার্যক্রম শুরু হবে। কর্মীদের মাস্ক পরতে বলা হয়েছে। সামাজিক দূরত্বের বিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। কারও সঙ্গে হাত মেলানো পরিহার করতে বলা হয়েছে। পাকিস্তানে এখন পর্যন্ত ৬ লাখ ৫ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ১৩ হাজার ৫০৮ জন।
3
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় শিশুর মা সাহিদা বেগম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের চলন্ত সিলিং ফ্যান পড়ে দুই ভাই নিহত হয়েছে।আজ রোববার দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, সাজিম (৬) ও তার ভাই সানি (৪ মাস)। তারা উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঘরের ভেতরে দুই শিশুকে মৃত অবস্থায় ও তাদের মাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে আহত মাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের সিলিং ফ্যান পড়ে থাকায় ধারণা করা হচ্ছে তাদের ওপর ফ্যান পড়ে মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, দুই শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যাচ্ছে। কীভাবে ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি।
6