text
stringlengths
1
58.1k
label
int64
0
12
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'কোনো দলকে নির্বাচনে আনতে পরিবেশ সৃষ্টি করতে হয় না। গণতান্ত্রিক দেশে নিবন্ধিত সব দলেরই নির্বাচন করার অধিকার আছে। বিএনপিকে সে অধিকার অর্জন করতে হবে।' তিনি বলেন, 'বিএনপি ভুলের চোরাবালিতে আটকে পড়েছে। নিজেদের ফাঁদে নিজেরাই পা ফেলে আটকে গেছে। এখান থেকে তাদের কেউ টেনে তুলবে না। নিজেদেরই উঠে আসতে হবে।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 'বিএনপি সারাবিশ্বে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। কানাডার একটি আদালতও তাদের সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করেছেন।' বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর পদুয়াবাজার বিশ্বরোডে ফুট ওভারব্রিজ উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশ যে একটি পূর্ণ গণতান্ত্রিক দেশ-তা সম্প্রতি অনুষ্ঠিত অইপিইউ সম্মেলনে প্রমাণ হয়েছে। গণতন্ত্র না থাকলে বিশ্বের ১৩৫টি দেশের সরকারের প্রতিনিধিরা এ সম্মেলনে আসতেন না।' কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালপত্র ক্রোকের আদেশের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, 'এটা সম্পূর্ণ আইনের ব্যাপার। এখানে সরকার বা দলের কোনো হাত নেই।' তিনি বলেন, 'মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ২০০৮ সালের একটি দুর্নীতি মামলায় আদালত এ আদেশ দিয়েছেন। ওই মামলাটি আওয়ামী লীগ সরকার করেনি। আলাদা সংস্থা দুদক মামলাটি করেছে।' সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের একজন মেয়র কারাভোগ করছেন। তিনজন মন্ত্রী নিয়মিত মামলায় হাজিরা দিচ্ছেন। আর একজন এমপির ৬ মাসের কারাদণ্ড হয়েছে। আইন তার নিজের গতিতে চলে। আওয়ামী লীগ সরকার আইনের গতিতে কখনও হাত দেয় না। যে অপরাধী, তার বিচার হতেই হবে।' কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, 'আমাদের চ্যালেঞ্জ ছিল- একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা; নির্বাচনে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করা নয়। আমাদের লক্ষ্য বাস্তবায়ন হয়েছে।' এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
9
বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহতের মামলায় জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার অানুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই অভিযোগ গঠনের এ আদেশ দেন। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৮/মাহবুব
6
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের পাশেই অবস্থিত নায়েকগড়টারী বাবর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কাগজকলমে মাত্র ৬১ জন। আর সেখানে কর্মরত শিক্ষক রয়েছেন ৭ জন। অথচ ওই উপজেলার অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক হলেও সেগুলোতে রয়েছে চরম শিক্ষক সংকট। অনুসন্ধানে জানা গেছে, জেলা সদরের কাছাকাছি ও যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় অনেক শিক্ষক-শিক্ষিকা এ বিদ্যালয়ে আসতে আগ্রহী। আবার অনেকেই রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত ডেপুটেশনে রয়েছেন এ বিদ্যালয়ে। এর মধ্যে ৩ জন শিক্ষক ২০১৪ সাল থেকে ডেপুটেশনে রয়েছেন সেখানে। ডেপুটেশনে থাকা শিক্ষকরা হলেন, মিজানুর রহমান মানিক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), সহকারী শিক্ষক ফেরদৌসি খাতুন ও মোছা. মুন্নী খাতুন। আবার একই প্রতিষ্ঠানে ৪ জন শিক্ষক স্থায়ীভাবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার সকালে সরেজমিন ওই বিদ্যালয় গিয়ে দেখা গেছে, ১ম শ্রেণিতে উপস্থিত আছে ১০ জন শিক্ষার্থী, ২য় শ্রেণিতে মাত্র ১ জন আর ৫ ম শ্রেণিতে ৫ জনকে নিয়ে চলছে পাঠদান। ৫ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা ও নীলুফা আকতার জানায়, তাদের ক্লাসে ৯ জন ছাত্রছাত্রী থাকলেও নিয়মিত ক্লাস করেন মাত্র ৫ জন। তাদের মতে , ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশী হলে পড়ালেখার মান ভাল হতো। শুধু তাই নয়, পড়ালেখার ক্ষেত্রে প্রতিযোগিতাও বেশি হতো। ২য় শ্রেণিতে ১ জন শিক্ষার্থী নিয়ে ক্লাসে পাঠদান করাচ্ছেন সহকারী শিক্ষিকা কাকলী রাণী। এ সময় কথা হয় তার সাথে। তিনি জানান, এ ক্লাসে মোট ৪ জন ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩য় শ্রেণিতে ১০ জন ও ৪র্থ শ্রেণিতে ১১ জন ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ে মোট ৬১ জন শিক্ষার্থী রয়েছে। তবে এর সঙ্গে বাস্তবের কোন মিল খুঁজে পাওয়া যায়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক জানান, এ বিদ্যালয়ের পাশে অনেক প্রতিষ্ঠান থাকায় এখানে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারেই কম। আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১ জন শিক্ষকের ডেপুটেশন বাতিলের জন্য জেলা পর্যায়ে সুপারিশ প্রতিবেদন পাঠানো হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির মাসিক সভায় উপস্থাপন করা হবে। অন্যদিকে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বিষয়টি সর্ম্পকে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
6
উইঘুর মুসলিমদের নির্যাতন করায় ২০২২ সালের ৪ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করবে যুক্তরাষ্ট্র। সোমবার (৬ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ধারবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এক মাস ধরে চীনকে পর্যবেক্ষণ করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বাড়তে থাকায় তারা এ সিদ্ধান্ত নেয়। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রাণোদিত বলে মন্তব্য করেন। খবর রয়টার্স ও সিএনএনের। জানা গেছে, ওই প্রতিযোগিতায় সবগুলো শক্তিধর দেশের মধ্যে একমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই চীনের আমন্ত্রন গ্রহণ করেছেন। এ বিষয়ে জাতিসংঘে চীনা মিশন বলেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা পরিহার করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আগামী শীতকালীন অলিম্পকে যুক্তরাষ্ট্র থেকে কোনো কূটনীতিক বা প্রশাসনিক প্রতিনিধিকে পাঠানো হবে না। কয়েক বছর ধরে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা কোনোভাবেই এটি সহ্য করবো না।
3
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণেও কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন। আজ সোমবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সিনিয়র সচিব বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে না পারলে এভাবে দেশের উন্নয়ন হবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে বর্তমানে অনেক উদ্ভাবনী চিন্তা ও ধারণার প্রয়োগ হচ্ছে। এর মধ্যে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ইত্যাদি অন্যতম। তিনি বলেন, জনগণের কাছে যাওয়ার জন্য 'বিট পুলিশিং' একটি চমৎকার মেকানিজম। এটি একটি ইনোভেটিভ আইডিয়া, একটি ভালো উদ্যোগ। বিট পুলিশিংকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, পুলিশিংয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অপরাধ দমনের চেয়ে অপরাধ যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের বন্ধু হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। সিনিয়র সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আমলাতন্ত্রের অনেক আধুনিকায়ন হয়েছে। এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল, ইনোভেশন ইত্যাদি নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে বাংলাদেশ অন্যান্য সময়ের চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে মাঠ পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে জনগণের কল্যাণে কাজ করার ওপর জোর দেন তিনি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা দেশ ও জনগণের কল্যাণে পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সিনিয়র সচিব স্বল্পতম সময়ের মধ্যে এসব বিষয় সমাধানের আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ আধুনিক ও উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী করে পুলিশকেও আধুনিক পুলিশ হিসেবে তৈরি করতে হবে। এ কাজ একদিনে হবে না। এজন্য সময় নিয়ে, পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আমরা আগামী ২০ বছরের জন্য 'প্রেক্ষিত পরিকল্পনা' প্রণয়নের মাধ্যমে পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। সিনিয়র সচিবের 'ডেভেলপমেন্ট পুলিশিং' এর ধারণাকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে জনগণের বন্ধন আরও দৃঢ় হবে। প্রায় চার ঘণ্টা ধরে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে করোনাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিডি প্রতিদিন/আরাফাত
6
পাকিস্তানি শাসকগোষ্ঠী নানা উপায়ে হিন্দু-মুসলিম বিরোধের বিষয়টি সামনে এনে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন দমন করতে চেয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির অধিকার আদায়ের সবকিছুকেই পাকিস্তানবিরোধী বা ইসলামবিরোধী বলে প্রচার করেছে।কুমিল্লা শহরের একটি সুনাম ছিল। গত ১০০ বছরেও কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোনো তথ্য কারও জানা নেই। কুমিল্লাকে অনেকে সম্প্রীতির শহর বলে থাকেন। শুধু কুমিল্লা কেন, বাংলাদেশে এমন আরও অনেক শহর ও জনপদ আছে, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তো দূরের কথা, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে ধর্ম পালন বা ধর্মীয় উৎসব পালন নিয়ে কখনো কোনো বিরোধ বা অসন্তোষ-অস্থিরতা দেখা যায়নি। ধর্মীয় উৎসব আর জাতীয় উৎসব পালন নিয়ে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের অধীন থাকার সময়ও আমাদের এই ভূখণ্ডে বড় কোনো বিরোধ হয়নি। শাসকগোষ্ঠী পাকিস্তান রাষ্ট্রকে সাম্প্রদায়িক বানিয়েছিল, ধর্মবিশ্বাসকে সামনে এনে মানুষে মানুষে বিভেদ তৈরি করতে অপচেষ্টা, অপতৎপরতা চালিয়ে দু-একবার দাঙ্গা বাধালেও স্থায়ীভাবে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে পারেনি। সত্যিকার অর্থেই তখন 'ধর্ম ছিল যার যার, উৎসব ছিল সবার'। এটা মিছিল-মিটিংয়ে স্লোগান দিয়ে বলা হতো না, বাস্তব জীবনে চর্চা করা হতো।ঈদ উৎসব কিংবা পূজা উৎসব যেমন হয়েছে, তেমনি বাংলা নববর্ষে বৈশাখী মেলা, পাহাড়িদের বিজু উৎসবও হয়েছে। যে মানুষ মসজিদে নামাজ পড়েছেন, ঈদের জামাতে শরিক হয়েছেন, তিনি দুর্গাপূজার সময় মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতিও উপভোগ করেছেন, আবার পয়লা বৈশাখের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন সানন্দে। ইরান, আফগানিস্তান বা অন্য মুসলিমপ্রধান দেশে ইসলামের যে উগ্রতা রয়েছে, আমাদের এখানে তা সেভাবে ছিল না। ওই সব দেশে আর আমাদের দেশে ইসলামের প্রচার-প্রসারের পটভূমি এক নয়। আমাদের দেশে তলোয়ার হাতে নিয়ে বা যুদ্ধবিগ্রহ করে কেউ ইসলাম প্রচার করেননি, ইসলাম প্রচার করেছেন মূলত সুফি-সাধকেরা। এই সুফি-সাধকেরা বাঙালিত্বের অনেক কিছুর সঙ্গে ইসলামকে সমন্বয় করেছেন।মসজিদে ও মন্দিরে গিয়ে শিরনি দেওয়ার বিষয়টি এখানে উল্লেখ করা যায়। এটা আসলে একটি লোকজ বিষয়। মাজারে গিয়ে মানত করা, পা ছুঁয়ে সালাম করা-এগুলো দুই সম্প্রদায়ের মানুষই করতেন।ওহাবিরাও কিন্তু এগুলো বন্ধ করতে পারেনি। জামায়াতিদের বিরোধিতা সত্ত্বেও পীর প্রথা বন্ধ হয়নি। এগুলোর মধ্যে মৌলবাদ নেই, বরং হিন্দু-মুসলমানের মধ্যে ঐক্যের ধারা রয়েছে। সুন্দরবনে মৌয়ালরা যাচ্ছেন, হিন্দুরা পূজা দিচ্ছেন বনদেবীর আর মুসলমানরা বনবিবির। তফাত দেবী আর বিবির। হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মাঝিরই তো বদর বদর বলে নৌকা বাইতে সমস্যা হয়নি। বদর তো এক লোকজ পীর। এটা সম্ভব হয়েছে এই কারণে যে, সুফিরা বলেননি, আমরাই শ্রেষ্ঠ; কাজেই আমাদের কাছে বশ্যতা স্বীকার করো, না হলে মারা পড়বে।হাজার বছরের এই সহিষ্ণুতা ধ্বংস করার সূচনা কখন থেকে? সম্ভবত রাজনীতিতে ধর্মের ব্যবহার শুরু হওয়ার পর থেকেই সহিষ্ণুতার উপাদানগুলো ধ্বংস করে বিরোধ ও বিভেদের পাঁয়তারা প্রবল হয়ে উঠতে থাকে। ব্রিটিশরা 'ভাগ করো এবং শাসন করো' নীতি নিয়ে বিরোধ উসকেছে। তারপর হিন্দু এবং মুসলমানের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু হওয়ার পর ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে মানুষকে উগ্র এবং মতান্ধ হতে প্ররোচিত করা হয়েছে। ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠী যা কিছু শুভ ও সুন্দর তাকেই হিন্দুয়ানি বা অনৈসলামিক বলে অগ্রাহ্য করার কৌশল নিয়ে অগ্রসর হয়েছে। কিন্তু তখনো অধিকাংশ মানুষ যুক্তিহীন উন্মাদনায় মেতে ওঠেনি। পাকিস্তানি শাসকগোষ্ঠী নানা উপায়ে হিন্দু-মুসলিম বিরোধের বিষয়টি সামনে এনে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন দমন করতে চেয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির অধিকার আদায়ের সবকিছুকেই পাকিস্তানবিরোধী বা ইসলামবিরোধী বলে প্রচার করেছে। পাকিস্তানের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী ধর্মের নামে মানুষকে যতই বিভক্ত করার চেষ্টা করেছে, বাঙালির একাংশের মধ্যে ততই বাঙালিত্বকে আঁকড়ে ধরার প্রবণতা বেড়েছে, বাঙালিত্বের চেতনা প্রবল হয়েছে।একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও ধর্মীয় ঐক্যের কথা বলে সব বাঙালিকে বিভ্রান্ত করা যায়নি। একাত্তরে জামায়াতে ইসলামীর পত্রিকা 'সংগ্রাম'-এ বারবার লেখা হয়েছে, পাকিস্তান না থাকলে ইসলাম থাকবে না।কিন্তু এ দেশের মানুষ সে কথা বিশ্বাস করেনি, বেশির ভাগ মানুষ তাতে বিভ্রান্তও হয়নি। ধর্মের কথা বলে পাকিস্তান টিকিয়ে রাখা যায়নি। মানুষ ধর্মভিত্তিক রাজনীতি গ্রহণ করেনি।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, বাংলাদেশে আর সাম্প্রদায়িকতার কোনো ভিত্তি নেই। এ ধারণাটি ভুল ছিল। মানুষের মন-মানসিকতায় পরিবর্তন রাতারাতি হয় না। শিক্ষার বিস্তার ও অব্যাহত সাংস্কৃতিক চর্চা এবং বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন আসে। আর কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধু সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি লিপিবদ্ধ করলেই মানুষ ধর্মনিরপেক্ষ হয়ে যায় না। চেতনাগতভাবে সব মানুষ ধর্মনিরপেক্ষ না হলে এ নিয়ে অপপ্রচারের সুযোগ থাকে। যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরুদ্ধে ছিল, তারা শতকণ্ঠে প্রচার চালাতে থাকে যে ধর্মনিরপেক্ষতা হলো আসলে ধর্মহীনতা। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের হয়ে কারও ওপর নির্যাতন-নিপীড়ন চালাবে না-এটাই ছিল ধর্মনিরপেক্ষতা নিয়ে বঙ্গবন্ধুর বুঝ।ধর্মনিরপেক্ষতা যে ধর্মহীনতা নয়, সেটা বোঝাতে বঙ্গবন্ধুর আমলে মদ-জুয়া নিষিদ্ধ করা হয়েছিল। তবে কারও কারও ধারণা, এটা করা হয়েছিল সমাজের ভালো হবে এই যুক্তিতে নয়, ধর্মীয় যুক্তিতে।ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ায় এ দেশে হিন্দুদের প্রভাব বাড়বে, এমন অপপ্রচার মিথ্যা প্রমাণের জন্যই হয়তো বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, মাদ্রাসা-মক্তব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তাঁর সময়েই বাংলাদেশ ওআইসির সদস্য হয়েছিল। তিনি বেঁচে থাকলে ইসলামের প্রচার-প্রসারে আর কী কী করতেন, তা নিয়ে এখন অনুমাননির্ভর আলোচনা নিরর্থক।তবে মনে রাখার বিষয় এটাই যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগ দেশ শাসন করেছে মাত্র সাড়ে তিন বছর। তারপর ২১ বছর ক্ষমতায় ছিল সাম্প্রদায়িক তথা আওয়ামী লীগবিরোধী শক্তি। এর মধ্যে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার দখল নিয়ে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহ সংযোজন করলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত ও অন্যান্য ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দলকে রাজনীতি করার সুযোগ দিলেন। পাকিস্তানের রাষ্ট্র দর্শনে বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া তখন থেকেই জোরেশোরে শুরু হয়। সেনাছাউনি থেকে বেরিয়ে ক্ষমতা দখল করে এরশাদ রাষ্ট্রধর্ম প্রবর্তন করে দেশের ইসলামীকরণ সম্পন্ন করেন। খালেদা জিয়াও ধর্ম নিয়ে রাজনীতির ধারার বাইরে গেলেন না। বাংলাদেশ কার্যত চলতে থাকে পাকিস্তানি আদলে। ২১ বছর ধরে একটি প্রজন্মকে ঠেলে দেওয়া হয়েছে একটি তামসিক চেতনার দিকে। যাঁরা পাকিস্তান ভাঙা রোধ করতে পারেননি, তাঁরা প্রতিশোধপরায়ণ হয়ে আওয়ামী লীগের নীতি-আদর্শকে ইসলামি চেতনার পরিপন্থী বলে অপপ্রচার চালাতে থাকেন; যা কিছু পাকিস্তানি তা-ই ভালো, ক্রিকেট থেকে শুরু করে আপেল, মসুর ডাল ইত্যাদি সব। আর যা কিছু বাঙালির নিজস্ব, তাকে দেখা হতে থাকে হিন্দুয়ানি বা ভারতীয় হিসেবে। কপালে টিপ না পরা, রবীন্দ্রসংগীতকে নিরুৎসাহিত করা-এসব পাকিস্তানি আমলেও দেখা গেছে।টানা ২১ বছর ক্ষমতার বাইরে থাকায় আওয়ামী লীগের মধ্যেও আদর্শিক অবস্থানে দৃঢ় থাকার চেয়ে রাজনৈতিক কৌশলের নামে একধরনের সুবিধাবাদী মানসিকতার প্রসার ঘটে। আয়-উপার্জনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের অনেকের যাওয়ার সুযোগ হওয়ায় সেসব দেশের পোশাক, ধর্মীয় প্রভাব ইত্যাদি আমাদের দেশে আসার সুযোগ হয়। পেট্রোডলারের আমদানি মাদ্রাসা শিক্ষার প্রসারে ভূমিকা রাখে। মানুষের মধ্যে বাঙালিয়ানার বদলে ইসলামি ভাবধারা বাড়তে থাকে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের পরিবর্তিত মানসিকতার সঙ্গে সমঝোতার নীতি গ্রহণ করে আওয়ামী লীগ। যদিও এমনটা মনে করা হয় যে আওয়ামী লীগ রাজনীতিতে ধর্মের ব্যবহারে উদারতা দেখালেও পাকিস্তান রক্ষার জন্য যাঁরা মরিয়া ছিলেন, সেই রাজাকার, আলবদর, সাম্প্রদায়িক শক্তি কখনো আওয়ামী লীগকে ভোট দেয় না, দেবে না। ধর্মের নামে এখন নিজেদের কোরবানি করার ঘোষণা দিলেও পাকিস্তান ভাঙার 'গুনাহ' থেকে আওয়ামী লীগের রেহাই নেই।দলের আদর্শিক অবস্থান নড়বড়ে হওয়ার কারণেই সম্ভবত আওয়ামী লীগের টানা তিন মেয়াদের শাসনামলে নিয়মিত বিরতি দিয়ে গুজব ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলে সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায়ের ওপর একাধিক হামলার ঘটনা ঘটছে। হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায়ের কেউ একজন ফেসবুকে পোস্ট দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে-এই অভিযোগে রামুতে বৌদ্ধদের ওপর, নাসিরনগরে হিন্দুদের ওপর, তারপর গোবিন্দগঞ্জ, ভোলা কিংবা শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু হামলা-পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে যে কোনো ঘটনার পেছনেই প্রকৃতপক্ষে সংখ্যালঘু কারও সংশ্লিষ্টতা নেই। তাদের ওপর হামলা চালানোর অসৎ পরিকল্পনা থেকেই অন্য কেউ ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা প্রচার চালিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই যে, কোনো ঘটনার পেছনের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি। ফলে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়, যারা বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করতে চায়, তারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করছে। এর ধারাবাহিকতায়ই এবার দুর্গাপূজার সময় সম্প্রীতির শহর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার কথিত অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ঘটল অপ্রীতিকর ঘটনা। কয়েক জায়গায় সহিংসতা হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। কুমিল্লার ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাক, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি প্রশাসন দৃশ্যত কড়া অবস্থানে থাকলেও এখন কেউ আর কাউকে বিশ্বাস করে না। আগে একাধিক ঘটনায় মানুষ দেখেছে 'বজ্র আঁটুনি ফসকা গেরো'। রামু, নাসিরনগর, গোবিন্দগঞ্জ, শাল্লা বা অন্য জায়গায় যদি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত তাহলে মানুষ বুঝত সরকার কাউকে ছাড় দেওয়ার অবস্থানে নেই। হয়তো কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে সংখ্যালঘু নিপীড়নের প্লট রচনার সাহসও কেউ দেখাত না।সব ধর্মবিশ্বাসীদের কাছেই নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ। মুসলমানদেরই শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতি নেই-এই ধারণা রাষ্ট্রীয় বা সরকারি বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেলে অপশক্তি আশকারা পেয়ে যায়। আমাদের দেশে শুধু নয়, পৃথিবীজুড়েই এখন ধর্মান্ধতার, উগ্রতার বাজার রমরমা। ভিন্নমত, ভিন্নধর্মের প্রতি অসহিষ্ণুতা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সত্যের চেয়ে গুজব, ঘটনার চেয়ে রটনার প্রতি আমাদের দেশের অনেক মানুষ বেশি মাত্রায় আস্থা রাখছে। কেন এমনটা হচ্ছে, গলদ বা দুর্বলতা কোথায়, তা খতিয়ে দেখে প্রতিকারের পথে হাঁটার এখনই উপযুক্ত সময়। অনুদারতা ও সংকীর্ণতার যে পথযাত্রা শুরু হয়েছে, তার শেষ কোথায়, তা কেউ বলতে পারছে না।রবীন্দ্রনাথের একটি কবিতা খুব মনে পড়ছে:নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস-বিদায় নেবার আগে তাইডাক দিয়ে যাইদানবের সাথে যারা সংগ্রামের তরেপ্রস্তুত হতেছে ঘরে ঘরে।লেখক: সহকারী সম্পাদক, আজকের পত্রিকা
6
রোহিঙ্গাদের শীর্ষনেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।এপিবিএন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া লোহার ব্রিজ এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজিজুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে মোহাম্মদ রশিদ প্রকাশ মুর্শিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।আজ শনিবার বেলা ১টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের পরিকল্পনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে মোট ১৯ জন সন্ত্রাসী অংশ নেয়। আজিজুল হকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।এসপি নাঈমুল হক জানান, মুহিবুল্লাহকে গুলি করার সময় পাঁচজন অংশ নেয়। বাকিরা বাইরে পাহারায় ছিল। হত্যাকাণ্ডের দুই দিন আগে সন্ত্রাসীরা বৈঠক করেছিল। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সন্দেহভাজন আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এঁদের মধ্যে কক্সবাজার আদালতে মোহাম্মদ ইলিয়াছ নামের এক রোহিঙ্গা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সংগঠনটির চেয়ারম্যান মুহিবুল্লাহ (৪৮) নিহত হন। এই হত্যাকাণ্ডে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বা আল-ইয়াকিনকে দায়ী করা হয়েছিল। এ সময় আরসার কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়। এ ঘটনায় পরদিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।
6
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনও সেই পথে যাবে, যেখানে ভয়-ভীতি দেখিয়ে ভোটের ফলাফল ক্ষমতাসীনরা নিয়ে নেবে। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে শুক্রবার 'মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন' শীর্ষক ঘোষণাপত্র প্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না বলেন, '১১ মার্চ ডাকসু নির্বাচন। এই নির্বাচনের প্রধান ভূমিকা থাকবে ছাত্রীদের ভোট ব্যাংক। কিন্তু ভয়-ভীতি দূর করে তারা কতটুকু ভোট দিতে আসতে পারবে, তা নিয়ে যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে।' ডাকসুর সাবেক এই ভিপি বলেন, '২৯ ডিসেম্বর রাতে এই দেশে ভোট ডাকাতি হয়েছে। এখানে (ডাকসু) তো রাতে ডাকাতি হবে না, ওখানে দিনের বেলায় ভয়-ভীতি দেখিয়ে, গায়ের জোরে হলের মধ্যে ভোট হবে। আর ক্ষমতাসীনরা জিতবে।' তিনি বলেন, 'লড়াই করতে হবে, এ লড়াই তাদেরই করতে হবে। এখন আর একা লড়াই করে কোনো কিছু অর্জন হবে না। দেশের রাজনীতি আর সেখানে নেই। এখন জনগণের ঐক্য লাগবে। এই ঐক্য গড়ে তোলার জন্য এখনও চেষ্টা করছি।' সরকারের উন্নয়নের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, 'এই অর্থনীতি লুটপাটের। তারা উন্নয়ন করছে না, লুটপাট করছে। এমন একটা উন্নয়ন হচ্ছে যেখানে মানুষ চাকরি পাচ্ছে না।' সভায় আরও বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রাশেদ আল মাহমুদ ও অধ্যাপক সি আর আব্রার।
9
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলের অর্ধশত শেয়ারহোল্ডার ও তাদের পরিবার অবশেষে পেয়েছেন বিদ্যুৎ সংযোগ। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের হস্তক্ষেপের পরে মঙ্গলবার দুপুরে তাদের সংযোগ প্রদান করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ। এর আগে গত ১৭ নভেম্বর এমপি শামীম ওসমান ১০নং ওয়ার্ডের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলের অভ্যন্তরে গণসংযোগে গেলে অর্ধশত শেয়ারহোল্ডার ও তাদের পরিবার দীর্ঘ ৫ বছর ধরে বিদ্যুৎহীন থাকার বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষণিক ডিপিডিসি কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। দীর্ঘ ৫ বছর পরে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় তারা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব
6
কোথাও কৃষ্ণচূড়া মেলেছে ডালপালা, কোথাওবা ঝাউগাছ; কোথাও মাধবীলতা, কোথাও বাগানবিলাস অথবা সারি সারি শিউলি। নদীর ধারে কিংবা বন্দরে, পন্টুন কিংবা ছাদে, মাটিতে কিংবা টবে বা ড্রামে দৃষ্টিনন্দন ফুল না হয় পাতাবাহারি গাছ। রাজধানীর অভ্যন্তরীণ নৌবন্দর সদরঘাটে এলে এখন একটু অবাকই হতে হবে- এটাই কি সেই 'বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট?' কেননা নতুন করে বিন্যস্ত এ নৌবন্দরকে দেখলে এখন বরং বলতে হবে, 'দেখতে হলে ফিটফাট, চলে আসুন সদরঘাট।' নৌবন্দরকে আন্তর্জাতিক মানসম্মত করে তুলতে এখন নিবিড় পরিচর্যার মাধ্যমে পরিচ্ছন্ন করে তোলা হচ্ছে শ্যামবাজার থেকে আহসান মঞ্জিল পর্যন্ত, গড়ে তোলা হয়েছে সবুজ বাগান, নিয়ন্ত্রণ করা হচ্ছে ফুটপাত বা পন্টুনে ভাসমান হকার ও কুলিদের দৌরাত্ম্য। ইতোমধ্যে নদীর দুই পাশের পন্টুন ১৩টি থেকে বেড়ে হয়েছে ৩০টি। বেড়েছে লঞ্চঘাট। নৌকাডুবি প্রতিরোধে আলাদা আলাদা নদীর ঘাট গড়ে তোলা হয়েছে নিরাপদ দূরত্বে। দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নৌবন্দর সদরঘাট। ২২টি জেলার চলাচলের অন্যতম মাধ্যম নৌপথ। রাজধানী ঢাকার সঙ্গে কেরানীগঞ্জের সেতুবন্ধ গড়েছে বুড়িগঙ্গা নদী- যার তীরে ১৬১০ সালে মোগলরা গড়ে তোলেন রাজধানী ঢাকাকে। সদরঘাট ও বুড়িগঙ্গা নদীর আশপাশে গড়ে ওঠে জিঞ্জিরা, ছোটকাটারা, বড়কাটারা, লালবাগ, শাহি মসজিদ, আহসান মঞ্জিল, লালকুঠি, রূপলাল হাউসসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। শোনা যায়, ভাওয়াল রাজা সন্ন্যাসীও ঘুরে বেড়িয়েছেন সদরঘাট এলাকায়। কবি-সাহিত্যিক আর রাজনীতিকরা একদা আড্ডা জমাতেন বুড়িগঙ্গা নদীতীরের লালকুঠি বা বিউটি বোর্ডিংয়ে। এমন ঐতিহ্যময় সদরঘাট ও বুড়িগঙ্গা কালক্রমে বাঙালির কাছে উপহাসের বস্তুতে পরিণত হয়। নদী দখল করে গড়ে তোলা শিল্প-কলকারখানা ও অবৈধ স্থাপনা টুঁটি চেপে ধরে বুড়িগঙ্গার। ময়লা-আবর্জনা ও কলকারখানার বর্জ্য প্রমত্তা বুড়িগঙ্গাকে স্থবির করে ফেলে। চলাচলের অনুপযোগী এক বন্দরে পরিণত হয় সদরঘাট। কিন্তু পুরোনো সেই চেহারা ছেড়ে সম্প্রতি নতুন রূপে আবির্ভূত হয়েছে সদরঘাট। ভেতরে ঢুকলেই এখন চোখে পড়ে পরিস্কার ছিমছাম এক নদীবন্দর। কুলি ও হকারদের ঝামেলা বা টানাটানি নেই সেখানে। লঞ্চের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না পন্টুনে। নারী-পুরুষের জন্য করা হয়েছে আলাদা ওয়েটিং রুম। বন্দরে বসেই কাচের গ্লাসের ভেতর দিয়ে দেখা যায় লঞ্চ ভেড়ার ও ছাড়ার দৃশ্য। বন্দরের দ্বিতীয় তলায় অনেকটা জায়গাজুড়ে যাত্রীদের বসার স্থান। প্রতিবন্ধীদের জন্য আলাদা বসার স্থান ও টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে। বন্দরকে সবসময় মনিটর করার জন্য ৩২টি পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যে কোনো সমস্যার সমাধানে দেশের যাত্রীদের জন্য দুটি হটলাইন নম্বর ও বিদেশিদের জন্য একটি হটলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। নদীর ওপারে আগানগর ও আলমনগরে নতুন করে তিনটি পন্টুন বাড়ানো হয়েছে। বন্দরের মধ্যে হয়েছে চলার পথ। নদীতে নৌকাডুবির ঘটনা কমাতে মূল নদীবন্দর নিরাপদ দূরত্বে শ্যামবাজার ও বিনাস্মৃতি ঘাটে করা হয়েছে নৌকার ঘাট। জেটি আর পন্টুনও দেওয়া হয়েছে এসব ঘাটে। প্রতিটি নৌকায় বাধ্যতামূলক করা হয়েছে লাইফবয়া। সদরঘাটের এপার থেকে এখন কেরানীগঞ্জের ওপারে চলাচল করে ছয়টি ওয়াটারবাস। ভেতর আর বাইরের দোকানপাট ভেঙে ফেলে নানা স্থানে করা হয়েছে নানা প্রজাতির ফুলের বাগান। লালকুঠি ঘাটের পাশে বানানো হয়েছে চলার পথ, বসার জায়গা, ঝাউগাছের বাগান। নদীর দুই ধার দখলমুক্ত করে সেখানে লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ- যাতে দখল করতে হিমশিম খেতে হয় দখলদারদের। ভাসমান অবৈধ সব হোটেল উচ্ছেদ করে আহসান মঞ্জিলের সামনের জায়গায় গড়ে তোলা হয়েছে কৃষ্ণচূড়ার বাগান। লঞ্চের টিকিট পেতে এখন আর সরাসরি লঞ্চে যেতে হচ্ছে না যাত্রীদের। নির্দিষ্ট স্থানে টিকিট কাউন্টারে কিংবা অনলাইনে মিলছে টিকিট। সুন্দরবন, মানামী, অ্যাডভেঞ্চার, গ্রিনলাইন ও বরগুনার বিভিন্ন লঞ্চের টিকিট এখন অনলাইনেই পাওয়া যায়। নৌবন্দরের ছাদে করা হচ্ছে 'বুড়িগঙ্গা ভিউ রুফ টপ গার্ডেন' রেস্টুরেন্ট। এখনও নানা প্রতিবন্ধকতা: সদরঘাট নদীবন্দরের চেহারা পাল্টালেও আশপাশের সিটি করপোরেশন মার্কেট, শপিংমল ও কাঁচাবাজারের কারণে এখানকার শৃঙ্খলা রক্ষা করা এখনও কঠিন ব্যাপার। এখনও বন্দরের উল্টো দিকে রাস্তার ওপরে ও ফুটপাত দখল করে বসানো হচ্ছে হকারদের দোকান, যা চাইলেও উচ্ছেদ করতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। শ্যামবাজারের কাঁচাবাজার কিংবা সোয়ারীঘাটের ফলের মার্কেট বসছে রাস্তা দখল করে। আহসান মঞ্জিলের সামনের জায়গা দখল করে সবসময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রাক-লরি। এ জায়গার ফুটপাত পুরোটাই হকারদের দখলে। তাই বাইরের আবর্জনা থেকে আহসান মঞ্জিলকে বাঁচাতে বেড়া দিয়ে রাখা হয়েছে। সদরঘাটের সামনের জায়গা থেকে রায়সাহেব বাজার পর্যন্ত রাস্তার অর্ধেক অংশ দখল করে বসেছে হকারদের দোকান। এ ছাড়া সদরঘাটের সামনের রাস্তায় পার্কিংয়ে নেই কোনো শৃঙ্খলা। সোয়ারীঘাটের রাস্তার জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কোতোয়ালি থানার মামলার আলামত গাড়ি রাখা হয়েছে। কয়েকবার থানাকে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। নৌবন্দর-সংশ্নিষ্টরা বলছেন, সদরঘাটের শৃঙ্খলায় আইনশৃঙ্খলা বাহিনীকে বড় ভূমিকা রাখতে হবে। সদরঘাট আসার ফুটপাত ও মূল রাস্তা হকারমুক্ত রাখতে হবে। সদরঘাট এলাকার রাস্তায় হকার রাখতে বছরে প্রায় কোটি টাকার মতো চাঁদাবাজি হয়। আন্তর্জাতিকমানের নৌবন্দর গড়তে সরকারের সব সংস্থাকে আরও ভূমিকা রাখতে হবে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ, রাজনীতিক ও জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে। বিআইডব্লিউটিআইর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন সম্প্রতি সমকালকে বলেন, আধুনিক আন্তর্জাতিকমানের নৌবন্দর করতে সরকার কাজ করে যাচ্ছে। ২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে চলমান নদী উচ্ছেদ কার্যক্রমে প্রায় ৮০ শতাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সদরঘাটকে গ্রিন সদরঘাট ক্লিন সদরঘাটে পরিণত করা হবে।
6
গত রমজান মাস থেকে এবারের রমজানে পুঁজিবাজারে টার্নওভারের পরিমাণ কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম। শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে আজ বিকালে বৈঠকে বসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিকেল সাড়ে চারটায় রাজধানীর আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম এসব কথা বলেন। তিনি জানান, আজকের অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি বিষয়ে সকলেই একমত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিএমবিএর দেয়া ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেন। আসন্ন রমজান মাসে মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার তাদের নিজস্ব পোর্টফোলিওতে ২০০ থেকে ৩০০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে। স্টক ব্রোকার বা ডিলার প্রত্যেককে ন্যূনতম এক কোটি টাকা করে নতুন বিনিয়োগ করবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সাম্প্রতিক বাজারে নতুনভাবে বিনিয়োগ করে যা রমজান মাসে ধারাবাহিকতা রক্ষা করবে। এছাড়া মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে আরো ১০০ কোটি টাকা নিয়ে আইসিবির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। এর ফলে গত রমজানের তুলনায় লেনদেন বেশি হবে বলে জানান তিনি। বৈঠকে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডসহ অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
0
সরকারকে বেকায়দায় ফেলতে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'এসব হত্যাকাণ্ডের ঘটনা সরকার সহজভাবে নেবে না। কারো ওপর আক্রমণ করে নয়, আইনি প্রক্রিয়ায় সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অপরাধীদের কেউ বাঁচতে পারবে না।' মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, 'প্রধানমন্ত্রীও বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। বিশেষ করে ব্লগার কিংবা সাংস্কৃতিক কর্মীদের ওপর আঘাত হচ্ছে। এটি সরকার সহজভাবে নেবে না।' সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, 'বিএনপি তো এখন ক্ষমতায় নেই। সময় আছে অনেক, তারপরও তারা রাজনীতিতে সময় দেয় না। মাঝে মাঝে আসে, একদিন-দুইদিন কথা বলে। তিন মাস, চার মাস খবর থাকে না। বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। সরকারের ব্যর্থতা কিসের?' রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর বর্তমান আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় ভেঙে সেখানে একটি বহুতল নতুন ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, 'আগামী জুন মাসে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পুরনো ভবনটি ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। দুই বছরের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।' তিনি জানান, এ কারণে আগামী ৩০ মে-এর মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পুরনো ভবনটি খালি করে দেওয়ার জন্য দলের সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্যই যৌথসভার আয়োজন করা হয়, যেখানে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা ছাড়াও সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠন নেতারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে সমালোচিত ওলামা লীগ সংক্রান্ত প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের দলের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পরিষ্কার করেছেন ওলামা লীগ আমাদের কোনো সহযোগী সংগঠন নয়। তারা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে এটি তাদের বিষয়। এখন অনেকেই আওয়ামী লীগের নাম ব্যবহার করে।' তিনি বলেন, 'দেশের সর্ববৃহৎ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু ঘটনা আগেও ঘটেছে, এখনও কিছু ঘটছে। তবে এমন কোনো ঘটনা ঘটেনি, যেটি জাতির জন্য চিন্তার কারণ কিংবা চ্যালেঞ্জ হবে। নির্বাচন শেষ হলে এটি মানুষ ভুলে যাবে। এ নির্বাচনের মাধ্যমে দল লাভবান হচ্ছে, রাজনীতি লাভবান হচ্ছে, সংবিধান লাভবান হয়েছে।' সৈয়দ আশরাফ বলেন, 'এবারের ইউপি নির্বাচন সবচেয়ে বেশি শান্তিপূর্ণ হচ্ছে। এর আগে সারাদেশে মারামারি-কাটাকাটি হলেও এবার সেটি হয়নি। রাজনৈতিক শৃঙ্খলার কারণে সহিংসতা ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে।' এর আগে সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, আফজাল হোসেন, ফজিলাতুন্নেছা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলী, বদিউজ্জামান ভূইয়া ডাবলু, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
6
রাঙামাটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। গতকাল শনিবার রাতে পাওয়া প্রতিবেদন মতে জেলায় ২১৯ জনের মধ্যে ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৫১।এর আগের দিন শুক্রবার ছিল ১৯ জন। সংক্রমণ হার ছিল ২৭ দশমিক শূন্য ৯। শনিবার আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরের ৩৭ জন, কাউখালী উপজেলায় ১১ জন, কাপ্তাই ছয়জন, লংগদুতে ছয়জন, কাপ্তাইতে ছয়জন, রাজস্থলীতে তিনজন, নানিয়ারচরে দুজন, জুরাছড়িতে দুজন, বিলাইছড়ি ও বাঘাইছড়িতে একজন করে।এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২২ জন। সর্বশেষ রোগীর মৃত্যু হয়েছিল ২৭ জুলাই বিলাইছড়ি উপজেলায়। এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৫৬৯ জনের। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ২ হাজার ৮১৭ জন। এ হিসেবে জেলায় সামগ্রিক করোনা শনাক্তের হার ১৭ দশমিক শূন্য।এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪৯ হাজার ৮শ ৮৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ১০৫ জন। বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে হাসপাতালের অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে সেবা নিচ্ছে ১২ জন রোগী। বাকিরা ঘরে চিকিৎসা নিচ্ছেন।জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, আমরা যারা ঘরে চিকিৎসা নিচ্ছেন তাদের সব সময় খবর রাখছি। উপসর্গ পরিবর্তন হলে আমাদের জানানোর পরামর্শ দিচ্ছি। সে অনুযায়ী ওষুধ দিচ্ছি। তিনি বলেন উপসর্গ পরিবর্তন হলে আমাদের সঙ্গে সঙ্গে জানাতে হবে। প্রথম যে ওষুধ দিয়েছি সেটার সঙ্গে আরও নতুন ওষুধ যোগ করতে হবে। প্রথম দেওয়া ওষুধের ওপর নির্ভর করে থাকলে হবে না। উপসর্গ পরিবর্তন হতে পারে, সে হিসেবে ওষুধেরও পরিবর্তন বা নতুন ওষুধ যোগ হবে। অক্সিজেন লেভেল মাপতে হবে। যার অক্সিজেন লেভেল কমে যাবে তাকে হাসপাতালে আসতে হবে। সে জন্য রাঙামাটির সবাইকে ০১৭৩০৩২৪৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে।তবে এ কথা সত্য নয় দাবি রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসার বলেন, মানুষ অনেক সচেতন। তারা উপসর্গ দেখা দিলে নমুনা দিতে আসছে। শুধু করোনা নয় অন্য যেকোনো রোগ অনুমান করে ওষুধ সেবন করা কিন্তু স্বাস্থ্যর জন্য ঝুঁকি। সে জন্য পরীক্ষা কারা অত্যন্ত জরুরি। সেটা আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। সে জন্য মানুষ নমুনা দিতে আসছে। ভ্যাকসিন নিতে প্রতিদিন মানুষ ভিড় করছে। এতে করে বুঝা যায় মানুষ অনেক সচেতন।
6
একটা সময় ছিল যখন স্কার্ফ ছিল শুধুই প্রয়োজন। সময় বদলেছে। এখন স্কার্ফ কেবল প্রয়োজনই নয়, ফ্যাশনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ফ্যাশন দুনিয়ায় স্কার্ফের নানা রকম ব্যবহার এনেছে বৈচিত্র্য। স্কার্ফপ্রেমীরা তাঁদের ফ্যাশনে যোগ করছেন নানা ঢং ও রঙের স্কার্ফ। কখনো জড়িয়ে নিচ্ছেন গলায়, কখনোবা ফতুয়া, কখনোবা শার্ট, টি-শার্টের সঙ্গে পরছেন মানিয়ে। কেউ আবার ব্যাগেও বেঁধে নিচ্ছেন স্কার্ফ। কেউ আবার স্কার্ফে বেঁধে নিচ্ছেন বাতাসে উড়তে থাকা দুরন্ত চুলগুলোও।বদলের স্কার্ফবর্তমানে স্কার্ফের আকারে-প্রকারে, ঢংয়ে-রঙে এসেছে ব্যাপক পরিবর্তন। আগের স্কার্ফগুলো যেমন ছিল তিন কোনা, বর্তমানে সেই তিন কোনা স্কার্ফগুলোই হয়ে উঠেছে বেশ খানিকটা লম্বা। সেই অনুপাতে চওড়াও এসেছে কমে। আগের সাদামাটা রং থেকে বেরিয়ে এসে হয়ে উঠেছে বহু বর্ণিল। নকশায় ব্যবহৃত হচ্ছে বিমূর্ত চিত্রকলা কিংবা ফুল-পাখি, জ্যামিতিক ফরম।অনুষঙ্গ হিসেবে স্কার্ফটপস, টি-শার্ট কিংবা জিনসের সঙ্গে হাতে বা গলায় জড়িয়ে নিতে পারেন কিংবা ব্যাগের হাতলে গুঁজে নিতে পারেন ব্যক্তিত্বের সঙ্গে মানানসই স্কার্ফ। এতে আপনার সাজে যোগ হবে ভিন্নমাত্রা। পরার জন্য স্কার্ফ বেছে নেওয়ার আগে বিবেচনায় রাখতে হবে মূল পোশাক হিসেবে যা পরছেন, তার সঙ্গে যেন মিল থাকে। গাঢ় রঙের পোশাকের সঙ্গে পরা যেতে পারে হালকা রঙের স্কার্ফ। একরঙা পোশাকের সঙ্গে বেছে নিতে পারেন গাঢ় রঙের ফুলেল কিংবা বিমূর্ত নকশার কোনো স্কার্ফ।স্কার্ফের কাপড়ের ভিন্নতাসিল্ক, লিনেন, কটন, শিমার, জর্জেট বা মিক্স টেক্সচারে এখন তৈরি হচ্ছে স্কার্ফ। তবে সুতি, নেট, ক্রেপ, এন্ডি, উল প্রভৃতি কাপড়ের স্কার্ফও পাওয়া যায়। নানা নকশার স্কার্ফস্কার্ফের ডিজাইন ও নকশায় ব্যবহার হয় চুমকি, জরি, এমব্রয়ডারি, লেইস ও টারসেল। তবে আজকাল তরুণীরা স্বস্তি ও আরাম দেয় এমন পোশাক বা অনুষঙ্গই বেছে নিতে পছন্দ করছেন। সুতির ব্লক ছাপ, স্ক্রিনপ্রিন্ট বা সুই-সুতার কাজ করা চমৎকার সব স্কার্ফও বেছে নিচ্ছেন অনেকে বলে জানালেন 'রঙ বাংলাদেশ'-এর প্রধান নির্বাহী সৌমিক দাস। ডেনিম থেকে শুরু করে লং জিনস, কামিজ, ফতুয়া-সবকিছুর সঙ্গে স্কার্ফ সমান স্বচ্ছন্দ। যেকোনো ধরনের কুর্তা, ফতুয়া, শার্ট বা টি-শার্টের সঙ্গে এগুলো মানিয়ে যাবে অনায়াসে।যেখানে পাওয়া যাবেপ্রায় সব ব্র্যান্ডেড ফ্যাশন হাউস এবং মার্কেটের পোশাকের দোকানে নান্দনিক নকশার স্কার্ফ পাওয়া যায়। দাম ৫৫০ থেকে ১ হাজার ২৫০ টাকার মধ্যে।
4
বাগেরহাটের শরণখোলায় গতকাল শনিবার হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক সভা ও মুক্তিযুদ্ধের কুইজ প্রতিযোগিতা হয়।শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে এই সভা হয়। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রবাসী সকারের ৯ নম্বর সেক্টরের গেরিলা কমান্ডার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম আফজাল হুসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান, যুদ্ধকালীন ইয়ং অফিসার ও স্টুডেন্ট ক্যাম্প কমান্ডার মো. হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার প্রমুখ।সভা শেষে মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
6
৩৩ বছর আগে আজকের দিনে ১৯৮৬ সালের ৩ ডিসেম্বর কথাশিল্পী শওকত ওসমান বাংলা একাডেমির প্রতিষ্ঠা দিবস ভাষণে বলেছিলেন 'বাংলা একাডেমি কি প্রাতিষ্ঠানিক একটি নামমাত্র? না। এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে দেশের ইতিহাস অতীতের অযুত নর-নারীর যৌথ কণ্ঠস্বররূপে দুদ্দাড় আমার কানে আছড়ে পড়ে। এই প্রতিষ্ঠান পৃথিবী অবলোকনের জানালা, জ্ঞানচর্চার বিশাল নিকেতনরূপে কালে কালে বিস্তার লাভ করুক। বাংলাদেশের ঠিকানা হোক বাংলা একাডেমি।' ১৯৫২ সালের মহান রাষ্ট্রভাষা আন্দোলন ও ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর ফ্রন্টের ২১ দফার ষোড়শ দফার বাস্তবায়ন হিসেবে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা-বিকাশের লক্ষ্যে ১৯৫৫-এর ৩ ডিসেম্বর বাংলা একাডেমির যাত্রা শুরু হয়। পৃথিবীর নানা দেশে ভাষা ও সাহিত্য গবেষণাকেন্দ্রিক বহু সংস্থা বা প্রতিষ্ঠান আছে, কিন্তু বলতে গেলে তাদের কোনোটিরই ভাষা আন্দোলনের মতো এমন ঐতিহাসিক সংগ্রামী প্রেক্ষাপট নেই। বাংলা একাডেমির জনপরিচিতির অনেকটাই আজ বিশ্বের দীর্ঘকালব্যাপী অমর একুশে গ্রন্থমেলার আয়োজক হিসেবে। যদিও গ্রন্থমেলার আয়োজন করাই একাডেমির মূল কাজ নয়। ৬৪ বছর ধরে বাংলা একাডেমি শিক্ষা-ভাষা-সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞান ইত্যাদি নানা ক্ষেত্রে অসাধারণ সব কার্যক্রম বাস্তবায়ন করে এসেছে। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে প্রায় সাড়ে ছয় দশকের বুদ্ধিবৃত্তিক অভিযাত্রায় বৈচিত্র্যপূর্ণ কর্মযজ্ঞের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে বাংলা একাডেমি। সাহিত্য-সংস্কৃতিমূলক অনুষ্ঠানের সমান্তরালে পরিচালনা করে আসছে কম্পিউটার প্রশিক্ষণের প্রায় এক শ টি কোর্স। আধুনিক বাংলা অভিধান-এর পাশাপাশি প্রকাশ করেছে আঞ্চলিক ভাষার অভিধান, ঐতিহাসিক অভিধান-এর পাশাপাশি বিবর্তনমূলক বাংলা অভিধান, সংগীতসাধক অভিধান-এর পাশাপাশি বিজ্ঞান বিশ্বকোষ, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ-এর পাশাপাশি উপভাষাবিষয়ক বই। বাংলা ও বাঙালির ইতিহাস-এর পাশাপাশি প্রকাশ করেছে ইউরোপ, আফ্রিকা ও আরব জাতির প্রামাণ্য ইতিহাসের অনুবাদ। আহমদ শরীফের সম্পাদিত লায়লী মজনু (১৯৫৭) বই প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনা ক্ষেত্রে যাত্রা শুরু করে প্রাচীন-মধ্য-আধুনিক যুগের ইতিহাস গ্রন্থাবলি, বিশ্বখ্যাত আত্মজীবনী, বিজ্ঞান, দর্শন, নাটক, পাঠ্যপুস্তক, শিশুসাহিত্য ইত্যাদি বিচিত্র বিষয়ে এ পর্যন্ত প্রকাশিত প্রায় ছয় হাজার বইয়ের মধ্য দিয়ে বাংলা একাডেমি ধ্রুপদি ও সমকালীন বিশ্বজ্ঞানসমুদ্রের বিচিত্র কল্লোলের সঙ্গে বাঙালি মননের যোগসূত্র স্থাপন করেছে। গুরুভার বিষয়ের বইও যে সাধারণ পাঠকের কাছে বিপুলভাবে আদৃত হতে পারে, তা একাডেমির ভাষাশহীদ গ্রন্থমালার আওতায় প্রকাশিত ১০১টি বই ও জীবনীগ্রন্থের পাঠকপ্রিয়তার দিকে লক্ষ করলেই অনুধাবন করা যায়। এ কথা আজ জোর দিয়ে বলা যায়, বিগত দুই-আড়াই শ বছরের বঙ্গীয় মনীষার চিন্তাচর্চার পূর্ণায়ত ধারা বুঝতে হলে বাংলা একাডেমি প্রকাশিত আলাওল রচনাবলি থেকে রণেশ দাশগুপ্ত রচনাবলির পরম্পরার কাছে আমাদের আসতেই হবে। বাংলা একাডেমির নিয়মিত পত্রিকা উত্তরাধিকার, ধানশালিকের দেশ, বাংলা একাডেমি পত্রিকার পাশাপাশি সম্প্রতি দ্য বাংলা একাডেমি জার্নাল, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বাংলা একাডেমি বার্তা নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা নামে একটি নতুন সাময়িকপত্র প্রকাশের তৎপরতা শুরু হয়েছে, যার মধ্য দিয়ে ফোকলোর বিষয়ে একাডেমির সুদীর্ঘকালের অঙ্গীকার একটি নতুন মাত্রা পেতে যাচ্ছে। বাংলা একাডেমি অতীত ও নতুনের মধ্যে পরম্পরা সৃষ্টিতে বিশ্বাসী। তাই আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের পাশাপাশি অবস্থান করে কবি শামসুর রাহমান সেমিনারকক্ষ। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনে অবস্থান করে শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষ, ড. মুহম্মদ এনামুল হক ভবনের পাশেই অবস্থান করে কবি জসীমউদ্দীন ভবন কিংবা সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহ। বাংলা একাডেমির প্রাঙ্গণ রবীন্দ্রনাথ ও নজরুলের স্মৃতিবাহী। এই প্রতিষ্ঠান তাঁদের সৃষ্টির পথরেখাকে যেমন রবীন্দ্র চত্বর ও নজরুল মঞ্চ বা সম্প্রতি নব কলেবরে চালু করা নজরুল স্মৃতিকক্ষের মধ্য দিয়ে স্মরণীয় করে রাখার প্রয়াস পেয়েছে, তেমনি বারো খণ্ডের নজরুল রচনাবলি ও পাঁচ খণ্ডের রবীন্দ্রজীবন-এর মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দিতে চাইছে তাঁদের অনশ্বর সৃষ্টির প্রভাবরেখা। মীর মশাররফ হোসেন ও রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাকর্ম প্রকাশের পাশাপাশি দেশের দুই প্রত্যন্ত অঞ্চল রাজবাড়ীর পদমদী ও রংপুরের পায়রাবন্দে এই দুই মহৎ বঙ্গীয় মনীষার স্মৃতিবিজড়িত স্থানে প্রতিষ্ঠা করেছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। সংস্কৃতির কেন্দ্রচ্যুত প্রান্তিকায়নে দুটো কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যে ভাষা আন্দোলনের সংগ্রামী মোহনায় বাংলা একাডেমির প্রতিষ্ঠা, সে আন্দোলনের শহীদ স্মরণে একাডেমি প্রতিষ্ঠা করেছে ভাষা আন্দোলন জাদুঘর, প্রকাশ করেছে ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষাশহীদ ও ভাষাসংগ্রামীদের জীবনী। শুধু ভাষা আন্দোলন নয়, আগরতলা ষড়যন্ত্র মামলার দলিলপত্র থেকে শুরু করে খণ্ডে খণ্ডে একাত্তরের স্মৃতি, মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস, বীরশ্রেষ্ঠদের জীবনী ও শহীদ বুদ্ধিজীবীর রচনাবলি প্রকাশের দায়িত্ব পালন করেছে একাডেমি। বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা একাত্তরের মার্চে গণ-আন্দোলনের শহীদদের পরিবারের সাহায্যার্থে খোলা তহবিলে নিজেদের এক দিনের বেতন তুলে দেন। একাডেমির প্রেসে গোপনে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধের বুলেটিন জয় বাংলা। একাডেমি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধকালে বাংলার কবি-লেখক-বুদ্ধিজীবীরা শপথ নিয়েছেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার। তাই পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ কালরাতে ঐতিহাসিক বর্ধমান হাউসকে লক্ষ্য করে শেল নিক্ষেপ করে। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সূতিকাগারকে ধ্বংস করা। কিন্তু বাংলা একাডেমি বাংলাদেশের মতোই ধ্বংসের কালরাত পেরিয়ে স্বাধীনতার আভায় নতুন করে উজ্জ্বল হয়ে উঠেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে বাংলা একাডেমি গর্বের সঙ্গে বলতে পারে, ১৯৭১ সালের একুশের অনুষ্ঠানমালায় একাডেমি কোনো সরকারি কর্তাব্যক্তির বদলে প্রধান অতিথি করে এনেছিল ১৯৭০-এর নির্বাচনে বাংলার জনগণের নির্বাচিত প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৪ সালে বাংলা একাডেমিতেই বঙ্গবন্ধু উদ্বোধন করেছিলেন স্বাধীন বাংলার প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন, যেখানে বাংলা ও বাঙালির কবি নজরুল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ভাষা ও সাহিত্যের প্রতিনিধিত্বশীল কবি-লেখক অংশ নিয়ে নতুন প্রতিষ্ঠিত বাংলাদেশ রাষ্ট্র বিশ্ব শিল্পসাহিত্যের অঙ্গনে উঠে দাঁড়িয়েছে। বাংলা একাডেমি বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইয়ের গর্বিত প্রকাশক। শিগগিরই একাডেমি থেকে প্রকাশ পাবে তাঁর চীন ভ্রমণের বৃত্তান্ত। এ ছাড়া বঙ্গবন্ধু শতবর্ষ গ্রন্থমালার আওতায় তাঁর জীবন ও কৃতির নানা দিক নিয়ে ১০০টি বই প্রণয়ন ও প্রকাশের কাজ চলমান। বাংলা একাডেমি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবাহিত বাংলাদেশের মানুষের মনন ও স্বপ্নকে সফল করতে এভাবেই এগিয়ে চলেছে। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা একাডেমি। পিয়াস মজিদ:কবি, প্রাবন্ধিক
8
ছিলেন ফিফটির দ্বারপ্রান্তে। আর মাত্র এক রান। তাতেই হয়ে যেত টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি। কিন্তু না, মেন্ডিসের ফুল টস বল ব্যাটে ছোঁয়াতে পারলেন না। হয়ে গেলেন এলবিডব্লিউ। সাজঘরে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এরপর বিদায় লিটনও। ফলে ভীষণ চাপে বাংলাদেশ। ১০ রানের মধ্যে নেই ৩ উইকেট। দলীয় ১৫১ রানে তামিমের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মুশফিক ও মুমিনুল। দুজনে দেখেশুনে এগুচ্ছিলেন। ভালো খেলতে খেলতে আউট মুশফিক। দলীয় রান তখন ২১৪। জয়াবিক্রমার বলে এলবির শিকার তিনি। ৬২ বলে তিনি করেন ৪০ রান। দলীয় রান তখন ২১৪। লিটনের সাথে এগুতে থাকা অধিনায়ক মুমিনুল প্রায় পৌঁছে গিয়েছিলেন ফিফটির কাছাকাছি। কিন্তু মেন্ডিজের নিরীহ ফুল টসে ধরা খেলেন মুমিনুল। ১০৪ বলে ৪৯ রানে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার। দলীয় রান তখন ২২৪। পরের ওভারে বিদায় নিয়ে দলের উপর চাপ বাড়ান লিটন দাস। জয়াবিক্রমার বলে স্লিপে থিরিমান্নের হাতে ক্যাচ দেন ১১ বলে ৮ রান করা লিটন। ১০ রানের মধ্যে তিন উইকেট হারানো বাংলাদেশের হয়ে এখন ব্যাট করছেন মিরাজ ও তাইজুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৭ রান।
12
সপ্তাহের একমাত্র নতুন সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা 'আগামীকাল'। শুক্রবার (৩ জুন) দেশের প্রায় ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি। সিনেমাটিতে ১৫ বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম। এর আগে তৌকীর আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল ইমন ও মমকে।।সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এরপর ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। তবে ১৫ বছরে আর এক হওয়া হয়নি তাদের। অবশেষে 'আগামীকাল' সিনেমায় আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হন এই জুটি। সিনেমা প্রসঙ্গে পরিচালক অঞ্জন বলেন, ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি। ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।
2
খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, 'বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তাঁরই স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়ায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলতি বছরেও হাজার কোটি টাকার বেশি বরাদ্দে ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদসহ বিভিন্ন খাতে উন্নয়নকাজ চলছে। গ্রামাঞ্চল এখন শহরের পথে, কিন্তু উন্নয়নে সবুজ বনায়নে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।'তিনি গত মঙ্গলবার সকালে ভদ্রা নদীর ওপর ৫৭ মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মোড়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ হোসেন জোয়ারদার, ঠিকাদার নাসিম আকন, খান মোহন, বদরুদ্দোজা বাবলু প্রমুখ।পরে প্রধান অতিথি শোভনা ইউনিয়নের কুমারঘাটা-কদমতলা বাজার সড়ক, পিবিএস কদমতলা সর্বজনীন পূজা মন্দির ভবন ও বাগআঁচড়া-কুলবাড়িয়া সড়কে আড়ুয়াখালী খালের ওপর ৪৫ মিটার দৈর্ঘ্যের আরও একটি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন।এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, অধ্যক্ষ জিএম ফারুক হোসেন, অধ্যক্ষ সুশীল মণ্ডল, মনিন্দ্রনাথ মলিক, মনোরঞ্জন রায়, গণেশ মণ্ডলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
6
মধুচন্দ্রিমা বা হানিমুনের মাধুর্য্য সকলেরই জানা। কিন্তু প্রি-হানিমুনের রসায়ন কেমন? এরইমধ্যে মিশু সাব্বির 'প্রি হানিমুন' করে এলেন। তার সঙ্গিনী ছিলেন তানিন তানহা। তবে তাদের হানিমুনে বাধা হয়ে দাঁড়ালেন ওয়ালিউল হক রুমি। 'প্রি-হানিমুন' শিরোনামের একটি নাটকে এমন ঘটনারই দেখা মিলবে। এটি নির্মাণ করেছেন অতনু আদিত্য নির্মাণ। আজ বুধবার (৬ নভেম্বর) রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে একুশে টেলিভিশনের পর্দায়। আর রাত ১১টা থেকে ৯০ মিনিটস ফিল্ম-এর ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে 'প্রি-হানিমুন'। নাটকটি ইউটিউব দর্শকদের কাছে পৌঁছে দিতে পার্টনার হিসেবে আছে 'গৃহবধূ'। নাটকটি প্রযোজনা করেছেন সঞ্জীব বাবু। নির্মাতা অতনু আদিত্য বলেছেন, মধুচন্দ্রিমা বা হানিমুনের মাধুর্য্য তো সকলেরই জানা। কিন্তু প্রি-হানিমুনের রসায়ন কেমন? সে গল্প বলতেই নির্মাণ করেছি খণ্ডনাটক 'প্রি-হানিমুন'। বিডি-প্রতিদিন/শফিক
2
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে নির্মাণাধীন ৫০০ মিটার রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছ।জানা যায়, গত দুই মাস ধরে পাংশা গ্রামের মোসলেম আলী খান দাখিল মাদ্রাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের বাড়ি পর্যন্ত নির্মাণাধীন আধা কিলোমিটার রাস্তা ঠিকাদার ফেলে রেখেছেন। এতে চরম ভোগান্তি পড়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।মোসলেম আলী খান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আহমদ উল্লাহ বলেন, 'সামান্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যাতায়াত অনুপযোগী হয়ে পরে।'উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, রাস্তাটিতে দুই এক দিনের মধ্যে বালু ফেলবে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।কাজের দায়িত্বে থাকা সাব ঠিকাদার মো. টুবলুর মোবাইল ফোনে কল দিলেও ধরেননি।বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, 'রাস্তার কাজ যে ঠিকাদার প্রতিষ্ঠান পায় তারা কাজ না করে সাব ঠিকাদার নিয়োগ দিয়ে থাকে। ফলে কাজগুলো ধীর গতিতে সম্পন্ন হয়।'
6
টানা ২১ দিনের লকডাউন বুধবার সারাদেশে দোকানপাট খুলছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের দোকান পরিচালনার পরামর্শ দিয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন সমকালকে বলেন, দীর্ঘ বিরতির পর দোকান খোলা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে দোকান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। কেউ স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, বড় মার্কেট, বিপণিবিতান, শপিংমলের দোকান টানা বন্ধ ছিল। এসব জায়গার দোকানসহ অন্যান্য দোকানে মালামাল নষ্ট হয়ে থাকতে পারে। আমরা সরকারকে অনুরোধ করছি যেসব দোকান মালিকের পুঁজি ও পণ্য নষ্ট হয়েছে, তাদের যাতে বিনা শর্তে ক্ষতিপূরণ দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে ক্ষতির হিসাব করে সরকারকে জানানো হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে গত ৫ এপ্রিল থেকে চলাচলসহ সব ধরনের কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করে সরকার। কোরবানির ঈদের আগে এক সপ্তাহ বাদে বলা যায় এ সময়ে টানা লকডাউন ছিল। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য পণ্যের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। যদিও দোকান মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবি জানিয়েছিল। কিন্তু সরকার সে দাবি রাখেনি। সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনে অন্যান্য খাতের সঙ্গে দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে।
6
মানুষের জীবনে কত স্বপ্নই না থাকে। কতো ভাবনাই না ভেবে থাকে। ছোট এই জীবনে কত ইচ্ছেই না করে থাকে। মনের আকাশে কত কল্পনাই না ভেসে থাকে। তবে ছোট বেলায় সেই স্বপ্নটা একটা বিন্দুতেই আটকে থাকে; 'বড় হয়ে কি হবে সে?' কেউ বলে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ পাইলট আবার কেউ বা মস্ত অফিসার। কিন্তু শিক্ষিকা যখন প্রশ্ন করলো তাকে, কী হতে চাও জীবনে? কিছু না ভেবেই তার জবাব ক্রিকেটার হতে চাই, ক্রিকেট খেলতে চাই। বলতেই পারেন, এই আর তেমন কী! এখন তো ক্রিকেটার হতে চায় প্রায় সবাই, অহরহ হরহামেশাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তার গল্পটা তো এই সময়কার নয়; সেই সময় থেকে আজ প্রায় দেড় যুগ পাড় হয়। সেই সময়ে এমন সাহস ভাবা যায়! সাহসী উত্তর শুনে হতভম্ব শিক্ষিকা 'শূন্য' বসালেন পরীক্ষার খাতায়। তাতে কি তাকে দমানো যায়? সেরারা কি কখনো ব্যর্থতাকে ভয় পায়? তারা তো নতুন উদ্যমে এগিয়ে চলে স্বপ্ন পূরণের দোরগোড়ায়। জেলা দল, বিভাগীয় দল হয়ে জায়গা পেলেন অনুর্ধ্ব ১৯-এ- মিরাজ, শান্ত, সাইফুদ্দীনদের ব্যাচে কিন্তু কথায় আছে না, 'সফলতার পথ সহজ নয়; বাঁধা পাড়ি দিয়েই এসেছে বিজয়।' সেই বাঁধা আবারো আসলো জীবনে, নানাজনের নানান কথা শেল হয়ে বাঁধলো বুকে। ভাগ্যও দিচ্ছিল না সায়। সতীর্থরা যখন জাতীয় দলে; সে তখন খ্যাপ খেলে বেড়ায়। একসময় খেলা ছেড়ে দেবেন বলেই ভেবেছিলেন বিষন্নতা ও হতাশায়। বাকিটা শুনি ভাষায়- 'আমি যা ক্রিকেট খেলতাম, তাতেই নিজের খরচ চালানোর চেষ্টা করতাম। আমার কিছুই যেন কাজে আসছিল না। ক্রিকেট খেলব কি না, এ নিয়েও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। বিষন্নতায় ভুগছিলাম। আমাদের ক্রিকেট সংস্কৃতিই এমন, এখানে টিকতে হলে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। মাঝে মাঝে মনে হতো খেলা ছেড়ে দেয়ার কথা। আশপাশের মানুষজন কেবল জাতীয় দলে কেন খেলতে পারছি না, সেটি নিয়ে প্রশ্ন তুলতো। কেউ কেউ বলতো, তোমার সঙ্গে খেলা ক্রিকেটাররা যদি জাতীয় দলে খেলতে পারে, তুমি কেন পারবে না। এসব কথা আশপাশে চলতেই থাকে। আর স্বাভাবিকভাবেই এই কথাগুলো কষ্ট দিত।' কিন্তু সাহসীরা পা ফসকায়, দমে যায় না। আর তিনি তো সাহসটাকেই করে নিলেন পুঁজির উপায়। দলের চাহিদা বুঝেছেন, সেই অনুযায়ী কাজ করেছেন ও সাহসী ব্যাটিংয়ে মন দিয়েছেন। বলা যায় সফল হয়েছেন, আগ্রাসী ব্যাটিংয়ে নজরও কেড়েছেন, জাতীয় দলেও জায়গা পেয়েছেন। অর্থাৎ স্বপ্নটাকে ছুঁয়ে ফেলেছেন। যদিও স্বপ্ন জয় করার এখনো ঢের বাকী! সবার 'শূন্য থেকে শুরু'র গল্পটা উপমা হলেও সত্যিকার অর্থে শূন্য থেকে শুরুর গল্পটা তার। সেদিন ক্রিকেটার হতে চাওয়ায় শিক্ষিকা'র শূন্য পাওয়া সেই জন আজ ক্রিকেটের তথা আমাদের মুনিম শাহরিয়ার। আজকের গল্পটা শূন্য থেকে শুরু শিরোনাম হলেও, একদিন নিশ্চয়ই শিরোনাম হবে 'শূন্য থেকে শেখরে!' শিক্ষানগরী ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষা চরপাড়ার নয়াপাড়ায় জন্ম তার এক শিক্ষিত পরিবারে বাবা কাজ করতেন বীমা কোম্পানিতে, মা এনজিওতে। আর তাদের চোখের মণি হয়ে ১৯৯৮ সালের ২২ মে তারিখে জন্মগ্রহণ করেন তিনি। গতকাল ছিল তার ২৪তম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন।
12
সৌদি আরবে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (২ মে) সেখানে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ওইদিন ঈদ উদযাপিত হবে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সৌদি প্রেস এজেন্সি এক ঘোষণায় জানিয়েছে, দেশটির আকাশে খালি চোখে বা দূরবীনের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি। তাদের আগেই সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে শনিবার (৩০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। শনিবারে শাওয়াল মাসের চাঁদ না দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে। হিজরি বছরের নবম মাস রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দশম মাস শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে ঈদ উদযাপিত হয়।
3
সানি লিওনকে চেনে না বা তার নাম শুনেনি এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বিশ্বের সর্বত্রই রয়েছে তার অগনিত ভক্ত। আর কেনই বা হবেন না, তিনি তো ক্রাশ করেছেন ভক্তদের অন্তরের গভিরে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সানি ও তার দুই বাচ্চার ছবি ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় লিওন তার একে মেয়ে ও এক ছেলেকে নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন। সানির বাচ্চার ক্যামেরা দেখে স্টাইল করে দাড়াচ্ছে। সানি পরিবারের ছবি দেখে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, 'বলিউডের কিউট পরিবার সানির'। আবার কেউ সানিকে হিডেন বিউটি বলে মন্তব্য করেছেন।
2
নীলফামারী জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চাহিদার বিপরীতে ১৩১ জন চিকিৎসক ও ২৫২ জন নার্সের পদ শূন্য রয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে এলাকাবাসীরা। এতে তাঁদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ২২৬ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ৯৫ জন। তেমনি ৩৬২ জন নার্সের পদে বর্তমানে রয়েছে ১১০ জন। তাঁদের মধ্যে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫৭ জন চিকিৎসকের জায়গায় ১৮ ও নার্স ১৫০ জনের মধ্যে রয়েছে ৯২ জন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৪১ জন চিকিৎসকের স্থলে ১০ জন ও নার্স ৯৪ জনের মধ্যে ৫৬ জন রয়েছে। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে চিকিৎসক রয়েছে ১৫ জন ও নার্স ৩০ জনের মধ্যে রয়েছে ২৭ জন।একই সঙ্গে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে রয়েছে ১৪ জন ও নার্স ২৫ জনের মধ্যে রয়েছে ২৩ জন। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসকের পদে রয়েছে মাত্র ২০ জন ও নার্স ৩৩ জনের মধ্যে রয়েছে ২৮ জন এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসকের পদে রয়েছে ১৮ জন ও নার্স ৩০ জনের মধ্যে রয়েছে ২৬ জন।সূত্রে আরও জানা যায়, রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম সব জায়গায় চালু থাকার কথা থাকলেও কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ান ও জনবল সংকটের কারণে আজ পর্যন্ত এক্স-রে মেশিনটি চালু হয়নি।কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, এখানে ১৪ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন আউটডোরসহ গড়ে ৩৫০ রোগীর সেবা দিতে হয়। চিকিৎসক সংকট থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার সাধারণ মানুষজন। শুধু তাই নয়, কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন না থাকায় সিজারসহ অন্যান্য অপারেশন এক নাগারে ছয় মাস থেকে বন্ধ আছে। নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. মেজবাহুল হাসান চৌধুরী বলেন, ২০১৬ সাল থেকে চিকিৎসক (কনসালট্যান্ট) সংকটে কার্ডিওলজি বিভাগটি বন্ধ আছে। অথচ সেখানে ২২টি মনিটর, ৪টি ডিফ্রিলেটর ও ২টি বেডসহ মহামূল্যবান যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।ডা. মেজবাহুল হাসান চৌধুরী আরও বলেন, এই বিভাগটি চালাতে সিনিয়র কনসালট্যান্ট একজন, জুনিয়র কনসালট্যান্ট একজন ও প্রশিক্ষিত নার্সের প্রয়োজন আছে। যার একটিও এই হাসপাতালে নেই। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়ে আজ পর্যন্ত কোন ফল হয়নি। এ অবস্থায় আউটডোর, ইনডোর ও অটি (অপারেশন থিয়েটার) মিলে প্রতিদিন প্রায় ১ হাজারের বেশি রোগীর সেবা দিতে হয়।এ ব্যাপারে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, চাহিদার তুলনায় এ জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। চিকিৎসক সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর নার্স নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সংকটের মধ্যে দিয়ে যত দূর পারি রোগীদের সেবা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধে পটুয়াখালী-গলাচিপা সাব সেক্টরের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান শওকত।আজ সোমবার বিকেল পৌনে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট-২ এ ভর্তি হয়েছিলেন হাবিবুর রহমান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন। হাবিবুর রহমান একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। একাত্তরের ৩ জুন 'বিলোনিয়া ব্রিজ' ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে ২নম্বর সেক্টরে যুদ্ধ শুরু করেন। এরপর তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর কাছে নিজের এলাকায় যুদ্ধ করার অনুমতি চান। পরে ওসমানীর নির্দেশে ৯ নম্বর সেক্টরের পটুয়াখালী-গলাচিপা সাব-সেক্টরের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পান। একাত্তরের ১৮ নভেম্বর সাগরপারের যুদ্ধ খ্যাত পানপট্টি সম্মুখযুদ্ধসহ পটুয়াখালী হানাদারমুক্ত করার যুদ্ধে দুঃসাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। হাবিবুর রহমান 'তৃণমূলে যুদ্ধাপরাধীদের চিহ্নিতকরণে মুক্তিযুদ্ধে শহীদ নির্যাতিত ও ধর্ষিত পরিবারের সদস্যদের গণশুনানি করেন'। তাঁর উদ্যোগে এই গণশুনানিতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হয়। এর ভিত্তিতে মামলা,তদন্ত এবং বিচারে আটজন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি হয়। হাবিবুর রহমান শওকত ১৯৭২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পটুয়াখালী জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি দাফনের নিয়ম মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজ রাতেই রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক হারুন হাবিব, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
9
গৌরীপুর রেলওয়ে জংশনে জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষায় তিনটি দাবি জানিয়েছে ভক্তদের স্থানীয় সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ।দাবিগুলো হলো ঢাকা-মোহনগঞ্জ রেলপথের একটি আন্তনগর ট্রেনের নাম হুমায়ূন আহমেদ ও কিংবা তাঁর উপন্যাসের চরিত্রের নামে নামকরণ, গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদ চত্বর প্রতিষ্ঠা ও গৌরীপুর জংশনে হুমায়ূন আহমেদের ভাস্কর্য নির্মাণ।গতকাল শনিবার দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের জন্মোৎসবের অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।জন্মোৎসবে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার বলেন, হুমায়ূন আহমেদ রচিত গৌরীপুর জংশন একটি কালজয়ী উপন্যাস। লেখকের স্মৃতি খুঁজতে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। দাবিগুলো পূরণ হলে গৌরীপুর জংশন দর্শনীয় পর্যটন স্পটে পরিণত হবে।সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েত, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ, প্রেসক্লাবের সদস্যসচিব মশিউর রহমান কাউসার প্রমুখ বক্তৃতা করেন।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে সব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেয়া হবে। এজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। বিডি প্রতিদিন/আরাফাত
6
বাংলা পঞ্জিকায় এখন চলছে অগ্রহায়ণ মাস। সাধারণত দু-তিন মাস পরই মুকুল আসা শুরু করে আমগাছে। কিন্তু খানিকটা হলেও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যত্যয় ঘটেছে এবার। অনেক আমগাছেই চলতি মাসের শুরুতে আসতে শুরু করেছে আগাম মুকুল। এতে আমচাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তবে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলছেন, শীতে গাছে মুকুল আসা তেমন ভালো লক্ষণ নয়। গাছের আগাম মুকুল ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শঙ্কাও রয়েছে আমের ফলন নিয়ে।সরেজমিনে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর এলাকায় দেখা গেছে, মুকুলে সুশোভিত হয়ে আছে বিভিন্ন আমগাছ। মুকুলের পরিমাণ কম হলেও মিষ্টি ঘ্রাণে এরই মধ্যে ম-ম করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাসে আনন্দে ভরে উঠছে চাষির মনও। গাছের কচি শাখা-প্রশাখায় ফোটা স্বর্ণালি ফুলগুলোর ওপর সূর্যচ্ছটা পড়তেই চিকচিক করে উঠছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বারোমাসি ও লোকাল জাতের আমগাছে মুকুল আসার খবর পাওয়া গেছে।বদরপুর এলাকার আমচাষি মাইন উদ্দিন বিটু জানান, ফরিদগঞ্জে সবেমাত্র শীতের তীব্রতা বিরাজ করলেও গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। অগ্রহায়ণের মাঝামাঝিতে গাছে মুকুল বের হয়েছে। তার বাড়িতে অধিকাংশ গাছেই মুকুল দেখা দিয়েছে। মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক ছিটানো হচ্ছে। তবে কিছুদিন থেকে ঘন কুয়াশার কারণে কিছু মুকুল নষ্ট হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের প্রথম দিকে সবগুলো গাছে মুকুল দেখা যাবে বলেও জানান তিনি।ফরিদগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে বারোমাসি বা লোকাল জাতের আমগাছে মুকুল আসা শুরু হয়। তবে এবার ফরিদগঞ্জে নভেম্বরের মাঝামাঝি মুকুল আসা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে মূলত মুকুল আসা শুরু হয়। শীতের তীব্রতা, তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে গাছের মুকুল নষ্ট হতে পারে।ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, আমগাছের মুকুল আসার কথা মাঘ মাস থেকে; অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তবে প্রাকৃতিকভাবেই হয়তো কিছু গাছে মুকুল আসতে পারে। আমগাছের মালিকদের সঙ্গে যোগাযোগ করে এসব গাছের পরিচর্যার ব্যবস্থা করা হবে।
6
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত করা সয়াবিন তেল জব্দ করে গায়ে দামের বিক্রি করা হয়েছে। পাশাপাশি মজুতকারী ব্যবসায়ীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকার 'বসুন্ধরা ট্রেডার্সে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ওই তেল সাধারণ ক্রেতাদের কাছে খুচরা মূল্যে বিক্রি করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।পরশুরাম (ফেনী): ফেনীর পরশুরামে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে তিন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরশুরাম বাজারের ওই তিনটি দোকানের গুদামে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার।বাজারের হাসপাতাল মোড়ে ন্যাশনাল স্টোরের মালিক মাঈনুল মোস্তফাকে ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল মজুত করে রাখার অপরাধে ২০ হাজার টাকা, মিন্টু বিশ্বাসের গুদামে ১ হাজার লিটার সয়াবিন মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং ইসমাঈল হোসেন নামের আরেক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুতের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে লক্ষ্মীপুর মাছ বাজার এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত কুমার বিশ্বাস।অভিযানে ধানহাটার পরিবেশক নুর আলম স্টোর, রূপা স্টোর ও রাজ্জাক স্টোরকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং মাছ বাজারের খান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
6
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বিনা উস্কানিতে গুলি করে যারা মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতার রক্ত ঝরিয়েছে নিঃসন্দেহে তারা জালেম। আল্লাহ তায়ালা জালেমদের উপযুক্ত বিচার করবেন। হেফাজত ঘোষিত সোমবার দোয়া দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এদিন বাদ আছর হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গত ২৬ মার্চ শুক্রবার হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়াসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে হতাহত মাদরাসাছাত্র ও হেফাজত নেতাকর্মীদের জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেফাজতের রোববারের হরতাল পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিল ঘোষণা করা হয়। হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকীর পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোয়া-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেছেন, 'মোদির আগমনের প্রতিবাদ করায় নিরীহ ছাত্র ও তৌহিদী জনতার ওপর গুলিবর্ষণ করে পুলিশ আমাদের হেফাজত নেতাকর্মীদের নিহত ও আহত করেছে। পুলিশের এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।' এ সময় আগামী শুক্রবার সারাদেশে হেফাজতের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ আব্দুল মাবুদ ও মাওলানা আসাদুল্লাহ আসাদ প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। এতে হাটহাজারী মাদরাসার ছাত্র-শিক্ষক, হেফাজতের নেতাকর্মী ও তৌহিদি জনতাসহ হাজার হাজার মুসল্লি অংশ নেন।
6
তুর্কমেনিস্তানের মরুভূমিতে থাকা 'নরকের দুয়ার' নামে পরিচিত বিশাল একটি অগ্নিকুণ্ডকে নিভিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলী বার্দিমুহামেদা। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, 'আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি যার জন্য আমরা উল্লেখযোগ্য মুনাফা পেতে পারি এবং আমাদের জনগণের কল্যাণে তাদের ব্যবহার করতে পারি। তাই আগুন নেভাতে সমাধান খুঁজে বের করতে হবে।' এই অগ্নিকুণ্ডটি মূলত একটি জমে থাকা গ্যাসের গর্ত। কয়েক দশক ধরে এটি জ্বলছে। পরিবেশগত ও স্বাস্থ্যগত কারণে এবং একই সঙ্গে গ্যাস রপ্তানি বাড়ানোর জন্যই এটি বন্ধ করে দিতে চান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলী বার্দিমুহামেদা। কারাকুম মরুভূমিতে 'দারভাজা' নামের এই গর্তটিকে ঘিরে রয়েছে নানা রহস্য। স্থানীয় ভূ-তাত্ত্বিকদের মতে, বিশাল গর্তটি ১৯৬০ এর দশকে তৈরি হয়েছিল। তবে শুধুমাত্র ১৯৮০-এর দশকে এটির ভেতরে আগুন জ্বলে ওঠে। বর্তমানে অগ্নিকুণ্ডটি তুর্কমেনিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। অনেকে আবার বিশ্বাস করেন যে, ১৯৭১ সালে সোভিয়েত সামরিক মহড়ার সময় করা ভুলের কারণে এটি তৈরি হয়েছিল। কিন্তু কানাডার অভিযাত্রী জর্জ কাউরুনিস ২০১৩ সালে গর্তের গভীরতা পরীক্ষা করে বলেছিলেন এটি কীভাবে শুরু হয়েছিল তা আসলে কেউ জানে না। এর আগেও আগুন নেভানোর জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে 'নরকের দুয়ার' নামে পরিচিত এই বিশাল অগ্নিকুণ্ডকে। ২০১০ সালেও বার্দিমুহামেদা বিশেষজ্ঞদের আগুন নেভানোর জন্য একটি উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৮ সালে, প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন 'শাইনিং অফ কারাকুম'।
3
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. রুবেল (৩৫) নামে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের আটটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু পরাজিত সাধারণ সদস্যের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা ফলাফল পুনরায় গণনার দাবি জানায়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। হামলাকারীরা প্রিসাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল নামে বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হয়।নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই উপজেলার ছয়টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। কেন্দ্র ছয়টি হলো বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এ ইউ সিনিয়র মাদ্রাসা ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মাগুড়া ইউনিয়নের পারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
6
ফেনী শহরের ওয়াপদা মাঠে জেলা বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থলে জেলা যুবলীগ পাল্টা সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ উল হাসান। ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, 'উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিলো। অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।' এই ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, 'আমাদের সমাবেশ করার কথা ছিল ২৮ ডিসেম্বর। প্রয়াত আওয়ামীলীগ নেতা জয়নাল হাজারীর জানাজা হওয়ায় সেদিন স্থগিত করে পরের দিন সমাবেশ করার কথা জেলা প্রশাসক বলেছিলেন। কথা অনুযায়ী আবেদনও করি। এখন এখানে আরেকটি দলের কর্মসূচি ঘোষণা করা অন্যায়। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়ার পাঁয়তারা। এসব করে আামাদের আন্দোলন দমানো যাবে না ' আলাল বলেন, 'বাধা আসলে প্রতিহত করা হবে, বিএনপি যেকোনো মূল্যে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে।' অপরদিকে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী বলেন, 'আমরা উক্ত স্থানে সমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি। আমরা যেকোনোভাবে সেখানে কর্মী সমাবেশ করবো।' উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতেফেনীর ওয়াপদা মাঠে বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রচারনা চালিয়ে আসছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন সমাবেশে প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।
6
মহামারি করোনা রোগের ভাইরাস দেশেও ছড়িয়ে পড়ায় রাজধানীসহ পুরো দেশ সরকারের নির্দেশে লকডাউন রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে রাজধানীর সড়কে চলাচলসহ অন্যান্য জায়গায় বিচরণের ক্ষেত্রে দুরত্ব বজায় রাখা ও চলাচল সীমিত করাসহ আরো কিছু বিষয় মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে। তবে এসব বিষয় জণসাধারণকে মান্য করাতে গিয়ে পুলিশ নির্দেশনার বাইরে গিয়ে অতিরঞ্জিত করছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ৫০টি থানাসহ কর্মকর্তাদের জন্য কিছু নির্দেশনা জারি করেছেন। সেখানে ডিএমপির নাগরিকদের সঙ্গে সদাচরণসহ রাজধানীতে চলাচলের শর্ত ও কি খোলা থাকবে ও কীভাবে থাকবে তা বলা হয়েছে। এছাড়াও সামাজিক দুরত্ব রক্ষা করে পুলিশ সদস্যদেরকে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক কর্মকর্তা জানান, এমন আপদকালীন পরিস্থিতিতে কিছু অভিযোগ উঠেছে। তাই কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে নাগরিকদের সঙ্গে সদাচরণে গুরুত্বরোপ করাসহ কিছু জিনিস পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে, ডিএমপি এলাকায় একজন নাগরিক যেকোনো মাধ্যম ব্যবহার করে চলাফেরা করতে পারবেন। হোটেল ও বেকারিগুলো খোলা থাকবে। কারণ অনেকেরই রান্নার ব্যবস্থা নেই। তাই খাবার কিনে বাসায় নেয়ায় বিষয়ে জোর দেয়া হচ্ছে। তবে কেউ যদি বসে খেতে চান, সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই তা করতে হবে। অন্যথা নয়। এছাড়াও জরুরি দায়িত্ব পালনে নিয়োজিতদের সঙ্গেও বিশেষ যত্নশীল হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
6
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো অ্যাম্বুলেন্স। একমাত্র অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে ছয় মাস ধরে নষ্ট হয়ে আছে। এ ছাড়া হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। অরক্ষিত অবস্থায় প্রবেশ করছে গরু-ছাগল। রাতে বিদ্যুৎ চলে গেলেই হাসপাতালে ভুতুড়ে একটা অবস্থা তৈরি হয়।সরেজমিনে দেখা যায়, হাসপাতালের একটি অব্যবহৃত জরাজীর্ণ ভবনে কোনো দরজা জানালা নেই। ভবনের কক্ষগুলোতে পড়ে রয়েছে মাদক সেবনের বিভিন্ন উপাদান। মাদকসেবীরা দরজা-জানালা খুলে বিক্রি করে দিচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো খুলে সংরক্ষণ করেছে।আরও দেখা যায়, হাসপাতালের পুরুষ ওয়ার্ড অপরিষ্কার, বাথরুমের দরজা নেই। সেখানের রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রসূতি ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষের যন্ত্রাংশ থাকা সত্ত্বেও চিকিৎসকের অভাবে হয় না অস্ত্রোপচার। সন্তান প্রসবের পর যে কক্ষে রাখা হয়, সেখানে নেই বাতি ও ফ্যান।হাসপাতালে জেনারেটর থাকলেও তা পড়ে আছে অচল অবস্থায়। বিদ্যুৎ চলে গেলে গরমে রোগীরা অসহনীয় দুর্ভোগে পড়েন। অন্যদিকে সেবা ঠিকমতো না মিললেও হাসপাতালের টিকিট ফি ৩ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা। হাসপাতালের আলট্রাসনোগ্রাফি মেশিন নষ্ট। তাই বাড়তি টাকা খরচ করে চিকিৎসকদের পছন্দমতো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আলট্রাসনোগ্রাফি করতে হচ্ছে। একটি এক্স-রে মেশিন থাকলেও তা অনেক পুরোনো। ইসিজির অবস্থা একই রকম।ভুক্তভোগী নওপাড়া গ্রামের মামুন তালুকদার অভিযোগ করে বলেন, হাসপাতালটির পরিবেশ নোংরা। আর বিদ্যুৎ চলে গেলে অন্ধকার নেমে আসে। ওষুধ কোম্পানির লোকজন সব সময় চিকিৎসকদের ঘিরে থাকেন। এ কারণে চিকিৎসকেরা ঠিকমতো রোগী দেখতে পারেন না। সকাল থেকে বিকেল পর্যন্ত রিপ্রেজেনটেটিভের দখলে থাকে পুরো হাসপাতাল।টিকিটের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, 'সরকারি মূল্য ৩ টাকা। কিন্তু আমরা অনেক দিন ধরে ৫ টাকা করে নিচ্ছি। কর্তৃপক্ষ নিতে বলছে তাই ৫ টাকা নিই।' এই প্রতিবেদকের সামনেই এক রোগীর কাছ থেকে ১০ টাকা নেওয়া হয়। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ভুলে নেওয়া হয়েছে। ফেরত দিয়ে দেব।'হাসপাতালের প্রসূতি বিভাগের কনসালট্যান্ট সাবিনা ইয়াসমিন বলেন, 'এত দিন শল্যচিকিৎসক ও অ্যানেসথেটিস্ট ছিলেন না। তাই অস্ত্রোপচার বন্ধ ছিল। কয়েক দিন হলো চিকিৎসক এসেছেন। এখন দ্রুতই প্রসূতি ওয়ার্ডের কার্যক্রম শুরু হবে। এ ওয়ার্ডে কিছু জিনিসের স্বল্পতা রয়েছে, তা-ও সমাধান হয়ে যাবে।'উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, 'জেনারেটর নষ্ট, তাই বিদ্যুৎ চলে গেলে রোগীদের সমস্যা হয়। তাই আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। মেশিন নষ্ট হয়ে পড়ে থাকায় বাইরে থেকে আলট্রাসনোগ্রাফি করতে হয়। অ্যাম্বুলেন্সের জন্য স্থানীয় সাংসদের ডিউ লেটার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। শিগগিরই অ্যাম্বুলেন্সও চলে আসবে। রোগীর ফি অনেক বছর ধরে ৫ টাকা নেওয়া হয়। অতিরিক্ত ২ টাকা হাসপাতালের উন্নয়নকাজে ব্যয় করা হবে।'
6
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা রবিবার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে আজ শনিবার (১৯ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাহাবুদ্দিনের প্রথম জানাজা শনিবার বেলা দুইটায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে রবিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দিন আহমদ। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন। গত ১২ ফেব্রুয়ারি সাহাবুদ্দীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। গত কয়েক বছর ধরে সাবেক এ রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ। তাদের ৫ সন্তানের মধ্যে সবার বড় ড. সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
6
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে। বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কারিন জেন-পিয়েরে বলেন, এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই। গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, জেলেনস্কি তাদের সাম্প্রতিক ফোনালাপে বাইডেনকে দেশটি সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
3
মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক ইয়াদুর রহমান। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গত সোমবার (২০ জুলাই) দিনগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।
6
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।শনিবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।জয়দেব নন্দী জানান, পরশ ও তাঁর স্ত্রী নাহিদ সুলতানা যুথী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে পরিবারের আর কোন কোন সদস্য আক্রান্ত সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।জয়দেব নন্দী আরও জানান, করোনায় আক্রান্ত পরশ শিগগিরই দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
6
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার যেখানে রাষ্ট্রের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, সেখানে টিআইবিসহ যারাই এ নিয়ে মিথ্যাচার করছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে । বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. হাছান বলেন, স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছিলেন আমরা ৪০ হাজার কোটি টাকার টিকা দিয়েছি। বিশ্বে ১৩০টি দেশে যখন টিকা দেয়া শুরুই হয়নি তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে। দেশে টিকা দেয়া হয়েছে ২৫ কোটি ডোজের বেশি, যার মধ্যে ১৩ কোটি প্রথম ডোজ, সাড়ে ১১ কোটির বেশি দ্বিতীয় ডোজ এবং দেড় কোটি বুস্টার ডোজ। উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই পুরো টিকাই বিনামূল্যে প্রতিটি মানুষকে দেয়া হয়েছে, যা পৃথিবীর অনেক উন্নত দেশেও হয়নি। টিকা ক্রয়, দেশব্যাপী সরবরাহ, টিকা প্রদান ব্যবস্থাপনা বাবদ ২০ হাজার কোটি টাকা খরচ করেছে। আর বিনামূল্যে সংগ্রহ করার প্রেক্ষিতে সরকার রাষ্ট্রের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। সরকার যেখানে রাষ্ট্রের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, স্বাস্থ্যমন্ত্রীর সেই কথা ধরে টিআইবি উল্টোটা বলেছে বলেন মন্ত্রী। তিনি বলেন, দেশে করোনায় মৃত্যুহার হচ্ছে শতকরা ১.৫ ভাগ আর টিআইবির বিবৃতি বলছে শতকরা ৭.৮ ভাগ। এতেই বোঝা যায়, টিআইবি কি রকম অপেশাদার সংস্থা। বাংলাদেশে এখনো পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার অথচ টিআইবির কল্পিত মৃত্যুহার ধরলে সেই সংখ্যা হবে দেড় লাখ। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, কোনো গবেষণা না করে তড়িঘড়ি গবেষণার নামে দেশকে দোষী করা ও সরকারের বিরুদ্ধে বিষোদগারের জন্য মনগড়া তথ্য দেয়াটা টিআইবি উদ্দেশ্যমূলকভাবে করেছে আর মূর্খের মতো সেই সূত্র ধরে কথা বলেছেন বিএনপির রিজভী সাহেব। এই ধরনের মিথ্যাচার যারাই করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার। যেখানে সমগ্র দুনিয়া, বিশ্বস্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ প্রশংসা করে, সেখানে তারা সমালোচনার বাক্স খুলে বসেছেন। প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, লিগ্যাল নোটিশ দেয়া হবে। ড. হাছান এসময় প্রয়াত বঙ্গবন্ধুপুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে বলেন, আজকে বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের জন্মদিন। ১৯৭১ সালে ধানমন্ডিতে গৃহবন্দি অবস্থা থেকে জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে পালিয়ে গিয়ে তিনি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে স্বাধীনতার পর তিনি যুগোস্লাভিয়া ও যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শেখ জামাল দেশকে অনেক কিছু দিতে পারতেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'তিনি ছিলেন একাধারে সামরিক অফিসার, অন্যদিকে সংস্কৃতিমনা, যন্ত্রসংগীতে দক্ষ একজন সম্ভাবনাময় তরুণ। প্রধানমন্ত্রীর পুত্র হয়েও তিনি ইংল্যান্ডে খন্ডকালীন আইসক্রিম বিক্রির কাজ করেছেন। একথা হয়তো অনেকে জানে না। আজকে তার জন্মদিন উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মন্ত্রী এর আগে একুশে পদকপ্রাপ্ত ড. অরূপরতন চৌধুরীর লেখা 'করোনাভাইরাসের সঙ্গে মাদক ও তামাকের সম্পর্ক' বইয়ের মোড়ক উন্মোচন করেন। ড. হাছান গ্রন্থটিকে সময়োপযোগী বলে বর্ণনা করেন ও সকলকে পড়ে দেখার অনুরোধ জানান। জ্যেষ্ঠ সাংবাদিক কাঞ্চন কুমার দে, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহসভাপতি মোতাহার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ মোড়ক উন্মোচনে অংশ নেন।
6
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশে প্রতিবছর এক শতাংশ হারে কৃষিজমি কমে যাচ্ছে। কৃষিজমির পরিমাণ গত ৫০ বছরে ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে। অপরিকল্পিত ঘরবাড়ি-কলকারখানার কারণেই এমনটা হয়েছে। এখন ৩০ শতাংশ মানুষ নগরবাসী, ১৫ বছর পর তা প্রায় ৫০ শতাংশ হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত 'বিজয়ের ৫০ বছর: কৃষি খাতে অর্জন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সতর্কবাণী উচ্চারণ করে হাছান মাহমুদ বলেন, 'জলবায়ু পরিবর্তনের কারণে জমির উৎপাদনক্ষমতাও হ্রাস পেয়েছে। দেশে প্রতিবছর এক শতাংশ হারে কৃষিজমি কমে যাচ্ছে। ২০ বছর পর আমাদের সব উদ্ভাবন কাজে লাগিয়েও আজকের মতো উৎপাদন যে সম্ভবপর হবে না, তা সবার ভাবা প্রয়োজন।' কৃষি খাতে বাংলাদেশের অর্জন বিশ্বকে অবাক করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের খাদ্য উৎপাদন গত ৫০ বছরে চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা শুধু বিশ্বকেই নয়, বিশ্ব খাদ্য সংস্থাকেও বিস্মিত করেছে।' বাংলাদেশকে আজ পৃথিবীর সামনে কেসস্টাডি হিসেবে উপস্থাপন করা হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ঝড়, বন্যা, জ্বলোচ্ছাসের যে দেশে মাথাপিছু কৃষিজমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, মানুষের ঘনত্ব সর্বোচ্চ, জলবায়ু পরিবর্তনের প্রভাব যার নিত্যসঙ্গী, প্রতিবছর বন্যায় যে দেশের প্রায় অর্ধেক স্থলভূমি পানিতে তলিয়ে যায়, সেই দেশ এ সবকিছু মোকাবিলা করে কীভাবে কৃষিতে বিস্ময়কর উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হয়েছে, সেটি সত্যিই পৃথিবীর সামনে উদাহরণ। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কৃষি অর্থনীতিবিদ মো. মকবুল হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুজ্জামান তাঁদের আলোচনায় কৃষি খাতে দেশের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন। কৃষিতে বিস্ময়কর অর্জনের জন্য কৃষিবিদ ও কৃষকদের অবদানকে সবচেয়ে বড় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'আমাদের কৃষিবিদেরাই ফসলের উচ্চ ফলনশীল ও উপকূলে আবাদযোগ্য লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করেছেন, এগুলো আমাদের জন্য সম্পদ, পৃথিবীর জন্যও সম্পদ, যা না হলে আজ আমাদের পক্ষে এই অর্জন সম্ভবপর হতো না। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ৯২তম দেশ, অথচ ধান উৎপাদনে চতুর্থ, মিঠাপানির মাছ উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম। নেপালে যখন ভূমিকম্প হলো, আমরা ৩০ হাজার মেট্রিক টন চাল দিয়েছি। এটি কোনো জাদুর কারণে নয় বরং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণেই সম্ভবপর হয়েছে।' সম্প্রচারমন্ত্রী বলেন, 'ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নগর কৃষিকে মূল ধারার কৃষির সঙ্গে যুক্ত করে কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী কৃষিবিদ শামসুল আলম যে পরামর্শ দিয়েছেন, তা আমাদের এগিয়ে নেবে।' পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তাঁর বক্তব্যে কৃষিকে প্রাকৃতিকভাবে সবুজ এই দেশের সবচেয়ে বড় ভিত বলে উল্লেখ করে বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে টেকসই ও যুগোপযোগী কৃষি অর্থনীতির বিকল্প নেই।
9
৩৫ বছরের যুবক গিলে ফেলেছিলেন ছুরি, স্ক্রু-ড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও। আর এই সকল জিনিস তার পাকস্থলী থেকে বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে। সূত্রের খবর, পেটে ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশের লালবাহাদুর শাস্ত্রী নামে এক যুবক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক্সরে করে চিকিৎসকরা জানতে পারেন তার পাকস্থলীর মধ্যে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। যেগুলি তাড়াতাড়ি পাকস্থলী থেকে বের করে ফেলতে হবে। এরপর তার অস্ত্রোপচার করা হয়। একজন সুস্থ মানুষের পক্ষে এসব খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, তাকে সুস্থ করার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল। বিডি-প্রতিদিন/তাফসীর
5
টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন। আজ শনিবার বিকেলে মধুপুর পৌর শহরের জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।মোবারক জটাবাড়ি এলাকার মৃত জুলহাস ফকিরের ছেলে।নিহত ব্যক্তির চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক হোসেন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করতেন। তাঁর সঙ্গে উপজেলার তোরাপবাজার এলাকার আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে হোসেন আলী ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মোবারককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হোসেনকে থানায় নিয়ে যায়।মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন জানান, গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নিহত মোবারক হোসেনের ছেলে আফজল হোসেন বাদী হয়ে মামলা করেছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
6
নেত্রকোনার কেন্দুয়ায় ধানখেত থেকে উদ্ধার সেই নবজাতকের ঠাঁই হয়েছে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান ঢাকার আজিমপুরের 'ছোটমনি নিবাসে'। উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছোটমনি নিবাসে পাঠানো শিশুটি বর্তমানে ভালো রয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া দম্পতিকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, এর আগে শিশুটির বাবা-মা নির্ধারণের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী ওই নবজাতক এবং গ্রেপ্তার দম্পতির ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার মালিবাগের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে তাদের এ নমুনা নেওয়া হয়।উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিকেলে কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকার একটি ধানখেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এরপর থেকে সে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। একপর্যায়ে পুলিশি তদন্তে শিশুটির অভিভাবকের খোঁজ মেলে। তবে উদ্ধার হওয়া নবজাতককে নিজেদের বলে স্বীকার করলেও ওই দম্পতি শিশুটিকে নিতে রাজি হননি। এ অবস্থায় গত সোমবার রাতে পুলিশ বাদী হয়ে শিশুটির প্রতি নিষ্ঠুরতার অপরাধে বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা করে। পরে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।বিয়ের ৪ মাস পরই সন্তানের জন্ম, দায়িত্ব নিতে নারাজ দম্পতিএরপর নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটির বাবা-মা নির্ধারণের জন্য নবজাতক ও গ্রেপ্তার দম্পতির ডিএনএ পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় গতকাল বুধবার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটিকে পুলিশ পাহারায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান ঢাকার আজিমপুরের ছোটমনি নিবাসে পাঠানো হয়।কেন্দুয়া থেকে শিশুটিকে ঢাকায় পাঠানোর সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ছামেদুল হক উপস্থিত ছিলেন।এ ব্যাপারে আজ বিকেলে কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনুস রহমান জানান, উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান ঢাকার আজিমপুরের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের পর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ওই নিবাসে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ছোটমনি নিবাসে ভালো রয়েছে।
6
দাউদকান্দির গোলাপের চর আশ্রয়ণ প্রকল্পে গোলাপের চর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়টির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। পরে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান।সুবিধাভোগী ছলু বেগম বলেন, 'আমাদের কোনো বাড়িঘর ছিল না। ছন্নছাড়া জীবন ছিল আমাদের। শেখের বেটি বিনে পয়সায় বাড়িঘর দিয়েছে। আমরা তাঁর জন্য নামাজ পড়ে দোয়া করি, যেন তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন।'প্রতিবন্ধী বাচ্চু মিয়া বলেন, 'জীবনটা একেবারে বিষিয়ে উঠেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে এখন নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখুক।'বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেন, 'আপনারা মিলেমিশে বসবাস করবেন। কখনো ঝগড়াঝাঁটি করবেন না। বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠাবেন। আমরা চেষ্টা করব, এই প্রাথমিক বিদ্যালয়টি যাতে সরকারিকরণ করা যায়।'এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
6
যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় যুবলীগের নেতা মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রধান শিক্ষকের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবলীগের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা এমন ভাষা ব্যবহার করতে পারেন না। এটি দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রধান শিক্ষক রবিউল ইসলামকে হত্যার হুমকি দেন। সেই হুমকির অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে যুবলীগের নেতা মাজহারুলকে বলতে শোনা যায়, ২৪ ঘণ্টা পর যদি ওই শিক্ষক যশোরে থাকতে পারেন, তাহলে তিনি হাতে চুড়ি পরে ঘুরে বেড়াবেন। এ ঘটনায় গত ৩১ মার্চ ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগ নেতা মাজহার ও তাঁর সহযোগীরা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকেরা এই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা করেন। বর্তমানে মামলাটি চলমান। এরই জেরে ২৪ মার্চ বেলা দুইটার দিকে মাজহার তাঁর ফোন থেকে তাঁকে (প্রধান শিক্ষক) কল করে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাঁকে কমিটির বিষয়ে মামলা চলমান জানালে তিনি গালিগালাজ করেন ও জীবননাশের হুমকি দেন। ওই শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনা তদন্তের অনুমতি দিয়েছেন আদালত। গত বুধবার যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এই অনুমতি দেন। এরপর অভিযোগ তদন্তের জন্য ইছালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকাররমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
6
আরও এক মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আন্তোনিও গুতেরেস। সংস্থাটির নিরাপত্তা পরিষদ গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে সুপারিশ করেছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে মহাসচিব করার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করা হয়েছে। বান কি মুনের পর ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস। এর আগে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রয়টার্স
3
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জালিয়াতির মাধ্যমে ১১ বছর ধরে মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার হুসাইন আহম্মদ শাহিদীর এমন জালিয়াতির প্রেক্ষিতে একই গ্রামের মো. ইকরামুল হোসেন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত ওই শিক্ষক মো. হুসাইন আহম্মদ শাহিদী শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে এবং স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক।অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৭ আগস্ট শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন মো. হুসাইন আহম্মদ শাহিদী। যোগদানের সময় তিনি নিজেকে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত শিক্ষক হিসেবে দাবি করেন। বিদ্যালয়ে জমা দেওয়া কাগজপত্রের মধ্যে এনটিআরসিএ সনদও ছিল। ওই সনদ অনুযায়ী, মো. হুসাইন আহম্মদ শাহিদী ২০০৮ সালের এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ে অংশগ্রহণ করেন এবং ৪৯.৫০ মার্ক পেয়ে উত্তীর্ণ হন। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে ইস্যুকৃত ওই সনদের সিরিয়াল নম্বর-৮২৮৬৯৯৭, রেজিস্ট্রেশন নম্বর-৮০০১৭৬৫৩ / ২০০৮ এবং রোল নম্বর-১০৭২৫০১৮।কিন্তু এনটিআরসিএর জাতীয় ওয়েবসাইটে শাহিদীর রোল নম্বর লিখে অনুসন্ধান করলে ১০৭২৫০১৮ রোল নম্বর লিখে সার্চ দিয়ে পাওয়া যায় মো. হাফিজুর রহমান নামের অন্য এক ব্যক্তির তথ্য। অথচ ওই রোল নম্বর সার্চ করলে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষকের কোনো তথ্যই পাওয়া যায়নি।অভিযোগে উল্লেখ করা হয়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মো. হুসাইন আহম্মদ শাহিদী আদৌ জাতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তিনি নিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করে অন্যায়ভাবে প্রতিমাসে বেতন হিসেবে সরকারি টাকা নির্দ্বিধায় গ্রহণ করছেন, যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।অভিযোগে আরও উল্লেখ করা হয়, মো. হুসাইন আহম্মদ শাহিদী ভুয়া সনদে শিক্ষকতায় যোগদান করে বিভিন্ন স্থানে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে কোটি টাকার জমি কিনেছেন, যা ওই শিক্ষকের প্রকৃত আয় বহির্ভূত অর্থ। এ ছাড়া মৌলভী শিক্ষক শাহিদীর দখলে সরকারি জমিও রয়েছে। এলাকায় তাঁর বাহিনী রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন একরামুল হোসেন।মঙ্গলবার তিনি শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ চেয়ারম্যান সুনামগঞ্জের জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং মো. হুসাইন আহম্মদ শাহিদীর জাতীয় শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির বিষয় এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. হুসাইন আহম্মদ শাহিদীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ হয়তো ডেস্কে রয়েছে। আমার কাছে এখনো আসেনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
6
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ১ নম্বর কেন্দ্রের কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে ও সকাল সাড়ে ১১টায় ২ নম্বর কেন্দ্রে উজেলার মৃগী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা হয়।১ নম্বর কেন্দ্রে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব মো. ফরিদ শেখের সভাপতিত্বে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী কেন্দ্র সচিব মো. সিহাব উদ্দিন মোল্লা, মো. সিদ্দিকুর রহমান, হল সুপার আইয়ুব আলী, মো. ওবাইদুর রহমান, আমেনা খাতুন ও প্রধান শিক্ষক শাহ্জাহান আলী প্রমুখ।১ নম্বর কেন্দ্রে ২টি ভ্যেনুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল কেন্দ্র কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও ভ্যেনু রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় যেখানে মোট পরীক্ষার্থী ১১৭৬ জন।২ নম্বর কেন্দ্রে আখরজানি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী কেন্দ্র সচিব ইয়াকুব আলী, সুভাষ চন্দ্র, হল সুপার রিজাউল ইসলাম, হালিমা খাতুন প্রমুখ।উপজেলার ২ নম্বর কেন্দ্রে ২টি ভ্যেনুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল কেন্দ্র মৃগী বহুমুখি উচ্চ বিদ্যালয় ও ভ্যেনু শহীদ নিয়ানত হোসেন ডিগ্রি কলেজ। যেখানে মোট পরীক্ষার্থী ১১২০ জন।
6
স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে নিত্য নতুন ফিচার ও উদ্ভাবন নিয়ে এসে ক্রেতাদের মন জয় করতে সচেষ্ট রয়েছে স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। কারণ প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা ও রুচিতে পরিবর্তন এসেছে। সাধারণ ফোনে যে ফিচারগুলো ব্যবহার করা হয় তা ব্যবহারকারীদের চাহিদা পূরণে সক্ষম নয়। হালের তরুণেরা যেকোনো স্মার্ট ডিভাইস কেনার ক্ষেত্রে নিজেদের পছন্দকেই অগ্রাধিকার দিয়ে থাকেন এবং ডিভাইসটি যেন উন্নত ফিচার সমৃদ্ধ হয় সে বিষয়টিতে নজর দিয়ে থাকেন। তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান অপো প্রতিনিয়ত উন্নত ফিচার সমৃদ্ধ ডিভাইস বাজারে নিয়ে আসছে। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করেই অপো সম্প্রতি তাদের ঝুলিতে যুক্ত করেছে এফ১৯ প্রো ডিভাইসটি। ইতিমধ্যে দেশের বাজারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। দেশের বাজারে অবমুক্ত হওয়ার পর ডিভাইসটির ক্যামেরা ও চার্জিং ফিচারগুলো ব্যবহারকারীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রোমাঞ্চকর মুহূর্তগুলোকে যারা ক্যামেরাবন্দী করতে ভালোবাসেন তারা সব সময় উন্নত ক্যামেরার স্মার্ট ডিভাইসের খোঁজ করেন। আর এ ধরনের ব্যবহারকারীর চাহিদা পূরণে অপো এফ১৯ প্রো ডিভাইসটি বেশ মুনশিয়ানা দেখিয়েছে। ডিভাইসটি রয়েছে মোট পাঁচটি ক্যামেরা। এর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। যে সব গ্রাহকেরা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য ডিভাইসটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি ক্যামেরা ব্যবহার করে গ্রাহকেরা খুব সহজেই নিখুঁত ও চমৎকার ছবি তুলতে পারবেন। অন্যদিকে, যেসব ব্যবহারকারীরা ফোন ব্যবহারের মাধ্যমে দুর্দান্ত ছবি তুলতে চান তাদের জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের মনো ক্যামেরা। ডিভাইসটির ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে ক্রেতারা সুন্দর ছবি তুলতে পারবেন। পাশাপাশি, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করে দৃশ্য বস্তুর নান্দনিক ছবি তোলা যাবে। অন্যদিকে, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের কাঙ্ক্ষিত দৃশ্য বস্তুর নিখুঁত ছবি তুলতে পারবেন। এ ছাড়াও, ডিভাইসটি রয়েছে ২ মেগাপিক্সেলের মনো ক্যামেরা। এ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারী দুর্দান্ত ছবি তুলতে পারবেন। এ ছাড়াও, ফোনটিতে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও সুবিধা। নতুন এ ফিচারটি দিয়ে ফ্রন্ট ও রিয়ার দুটি ক্যামেরা এক সঙ্গে কাজ করে; ফলে এর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি, দুটি ক্যামেরাতে একই সময় স্ক্রিনে প্রিভিউ দেখে নেওয়া যায়। তার মানে চারপাশের পরিবেশ ও নিজের অভিজ্ঞতা এ দুটি 'পয়েন্ট অব ভিউ' ফুটে উঠবে ভিডিও-তে। এই ফিচারটি মানুষের নিত্যদিনের পথচলায়ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে। ডুয়েল ভিউ ভিডিও ফিচারটি দিয়ে ব্লগার, রিপোর্টার এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা তাদের বিভিন্ন আয়োজনে পছন্দসই ভিডিও ধারণ করতে পারবেন। এই সুবিধা থাকার কারণে রিপোর্টার কোনো অ্যাসাইনমেন্টে গেলে তার আশপাশের চিত্র তুলে ধরতে পারবেন। অন্যদিকে, কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কোনো অনুষ্ঠানে গেলে সে অনুষ্ঠানের চারপাশের আবহ তুলে ধরতে পারবেন। অন্যদিকে, কোনো ট্রাভেল ব্লগার কোনো দর্শনীয় স্থানে গিয়ে ওই জায়গার বিবরণসহ পুরো জায়গার ভিডিও তুলে ধরতে পারবেন। এফ১৯ প্রো এআই কালার পোর্ট্রেট ভিডিও ধারণে সাহায্য করে। ফিচারটি ভিডিওতে মানুষকে সাবজেক্ট হিসেবে চিহ্নিত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলে। তারপর ভিডিওতে সাবজেক্ট হিসেবে কালারকে ধরে রাখে। ব্যাকগ্রাউন্ড কালারকে মনোটোন কালার হিসেবে মিউট করে রাখে। বিগত কয়েক বছর ধরে স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠানগুলো যেসব উদ্ভাবন নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম হলো ফাস্ট চার্জিং প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহারকারীর স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। ফ্ল্যাশ চার্জিং সলিউশনের ক্ষেত্রে চীনা স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান অপো সামনের দিকে রয়েছে। বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীর চার্জিং সলিউশনের উন্নত অভিজ্ঞতা দেওয়ার জন্য অপো সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে অপো এফ১৯ প্রো স্মার্ট ডিভাইস। এই উন্নত চার্জিং সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা গেম খেলার পাশাপাশি দীর্ঘসময় ধরে কনটেন্ট উপভোগ করতে পারবেন। অপো এফ১৯ প্রোর ৩০ ওয়াট ভিওসিসি ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তির মাধ্যমে ডিভাইসটি ৫৬ মিনিটে শতভাগ চার্জপ্রাপ্ত হবে। চমৎকার ও আলট্রা-স্লিক ডিজাইনের অপো এফ১৯ প্রো ডিভাইসটিতে রয়েছে ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। নতুন ভিওসিসি ফ্ল্যাশ চার্জার ৪.০ দিয়ে মাত্র ১০ মিনিটে ২৫ শতাংশ চার্জপ্রাপ্ত হবে। এই প্রযুক্তি ব্যবহারকারীকে দ্রুত চার্জিং সুবিধাও প্রদান করবে। যেমন মাত্র পাঁচ মিনিটের চার্জিং সুবিধার মাধ্যমে যেকোনো ব্যবহারকারী ৩ ঘণ্টা ২০ মিনিট কথা বলতে পারবেন, এক ঘণ্টা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন এবং ২ ঘণ্টা ভিডিও উপভোগ করতে পারবেন। যাত্রা শুরুর পর থেকেই স্মার্টফোন ব্যবহারকারীর জীবনকে সহজ করতে উন্নত প্রযুক্তির ফিচার নিয়ে আসছে অপো। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি অপো এফ১৯ প্রো ডিভাইসটি নিয়ে এসেছে। ডিভাইসটির ক্যামেরা ও উন্নত চার্জিং প্রযুক্তি ইতিমধ্যে গ্রাহকদের মন জয় করেছে।
4
বলিউডের 'ধুম' ছবি দিয়ে দর্শকমনে চমক লাগানো অভিনেত্রী রিমি সেন দীর্ঘদিন পর কাজে ফিরছেন। তবে সিনেমায় নয়, তাঁকে দর্শকেরা দেখতে পাবেন একটি মিউজিক ভিডিওতে। নির্মাতা প্রেরণা অরোরার নির্দেশনায় এ মিউজিক ভিডিওর কাজ আগামী ১২ এপ্রিল শুরু হবে বলে জানা গেছে। দীর্ঘ বিরতির পর দর্শকের মাঝে ফিরে আসার বিষয়ে তাঁর সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।প্রতিবেদনে বলা হয়, সৃজনশীল কাজের প্রতি তীব্র আকাঙ্ক্ষা রিমি সেনের। সুযোগের অভাবে কাজ থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি প্রেরণা অরোরার সঙ্গে একটি কাজ করতে যাচ্ছেন বলে জানান তিনি।এ সম্পর্কে রিমি বলেন, আসন্ন মিউজিক ভিডিওটির নির্মাতা প্রেরণা অরোরা তাঁকে ভালো জানেন এবং বুঝতে পারেন। শুধুমাত্র প্রেরণার কারণে তিনি এই মিউজিক ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা প্রযোজনা করছিলেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।এদিকে, প্রেরণা অরোরা রিমি সেনের কাজ নিয়ে সমানভাবেই উচ্ছ্বসিত। প্রেরণা বলেন, 'রিমি অত্যন্ত সুন্দর এবং প্রতিভাবান। রিমি এবং আমি একসঙ্গে খুব ভালোভাবে কাজ করছি। আমি শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না!'২০১৫ সালে 'বুধিয়া সিং' নামে একটি ছবি প্রযোজনা করেন রিমি সেন। ছবিটি ওই বছর ভারতে জাতীয় পুরস্কার পেয়েছিল বলে জানান তিনি। সেই সঙ্গে 'বুধিয়া সিংয়'-এর জন্য যে সাড়া তিনি পেয়েছেন তাতে বেশ সন্তুষ্ট ছিলেন বলে নিজের অভিমত দেন এ অভিনেত্রী।
2
আগামী জাতীয় নির্বাচনের জন্য গাইবান্ধার চারটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে গাইবান্ধার পলাশবাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রোববার দুপুরে পলাশবাড়ি উপজেলা সদরে এরশাদের রাজনৈতিক উপদেষ্টা দিলারা খন্দকার শিল্পীর বাসভবনে মধ্যাহ্নভোজের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এরশাদ। এরশাদ বলেন, 'জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। আশা করি আগামী নির্বাচনে জাপা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে।' তিনি বলেন, আগামী নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন বলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) আসনে আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে দিলারা খন্দকার শিল্পী ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে গোলাম শহীদ। জাপা চেয়ারম্যান বলেন, দেশে খুন, গুম, অপহরণের ঘটনা বেড়েছে। জনগণ এসব দেখতে চায় না। তিনি বলেন, জাপা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। এ জন্য শিগগিরই তাঁর দলের মন্ত্রীরা পদত্যাগ করবেন। তাঁদের পদত্যাগের পর তিনিও বিশেষ দূতের আসন থেকে পদত্যাগ করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর দল মহাজোটে থাকবে কি না, তা এখনই বলার সময় আসেনি। সময়ই তা বলে দেবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদের সঙ্গে ছিলেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা দিলারা খন্দকার শিল্পী, প্রেসিডিয়াম সদস্য খালেদ আকতার, সাবেক সাংসদ ও জেলা জাপা সভাপতি আবদুর রশিদ সরকার, সদর উপজেলা জাপার সভাপতি শাহজাহান খান প্রমুখ। এরশাদের আগমন উপলক্ষে সাদুল্যাপুর-পলাশবাড়ি উপজেলার বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।
9
জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর নিজেদের সীমাহীন নির্যাতন, হত্যাযজ্ঞ ও দমনপীড়ন ধামাচাপা দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ উত্থাপন ইহুদিবাদীদের অভ্যাসে পরিণত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী, যুদ্ধকামী ও আগ্রাসী চরিত্রকে কোনো বানোয়াট সংকট বা মিথ্যাচার দিয়ে ঢেকে রাখা যাবে না। খবর-পার্সটুডের। কুদস দখলদার ইসরায়েলের কাছে থাকা শত শত পরমাণু অস্ত্রকে ইরানের এই কূটনীতিক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য হুমকি বলে বর্ণনা করেন। তিনি বলেন, পরাশক্তিগুলোর ছত্রছায়ায় ইসরায়েল পরমাণু অস্ত্র তৈরি করা সত্ত্বেও নিজের সামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবকে কোনো জবাবদিহী করতে হচ্ছে না। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বিশ্বায়ন, চতুর্থ শিল্প বিপ্লব এবং মানুষের জীবনকে সহজ ও গতিশীল করার সমস্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্য বেড়ে ওঠা প্রযুক্তি নির্ভর প্রজন্মের যুগে মানুষের অনুভূতি প্রকাশের ধরনেও পরিবর্তন এসেছে। প্রযুক্তি মানুষের যোগাযোগের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক একইভাবে পরিবর্তন এনেছে বিভিন্ন উৎসবে শুভেচ্ছা বিনিময়ের চিরায়ত ধরনেও। ঠিক এই মুহূর্তে আমরা ঈদ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ উপলক্ষে প্রিয়জনকে শুভেচ্ছা পাঠানোর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত প্রথার সঙ্গে অভ্যস্ত। কিন্তু আমার মনে আছে, স্কুলের দিনগুলোতে ঈদের আগে আর্ট পেপার, রং পেন্সিল, স্টিকার ইত্যাদি দিয়ে যত্নের সঙ্গে ঈদ কার্ড বানাতাম। কোনো ঈদে কার্ড বানাতে না পারলেও আমি আমাদের স্কুলের কোণার রাস্তার দোকান থেকে ছোট ছোট ঈদ কার্ড কিনতাম এবং খুব অপরাধী চেহারা নিয়ে বন্ধুদের হাতে সেগুলো তুলে দিতাম। কিন্তু আমি কখনোই তাদের শুভেচ্ছা জানাতে ভুলতাম না। এখন অবশ্য এটা অকল্পনীয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঢাকার মোহাম্মদপুরের বাবর রোড এলাকার জহুরী মহল্লায় ২৭ বছর বয়সী শাহেদ আলী এই ঈদে একটি অস্থায়ী ঈদ কার্ডের স্টল দিয়েছেন। তিনি কার্ডের মাধ্যমে বন্ধু এবং পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা ভাগ করে নেওয়ার অতীতকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন,"আমি একটি কর্পোরেট অফিসে সহায়ক হিসেবে কাজ করি, ঈদ কার্ড স্টল আমার মূল কাজ নয়। আমি শুধুমাত্র মজা এবং নস্টালজিয়া থেকে এই স্টলটি দিয়েছি। যদিও অনেকে মনে করে এটির তেমন কোনো মূল্য নেই, তবে অনেকেরই এখনও কার্ডের প্রতি আগ্রহ রয়েছে। আমি মনে করি, যখনই কেউ আমার স্টলের সামনে দিয়ে যাবে, তারা অবশ্যই একবারের জন্য হলেও থামবে এবং কার্ডগুলো দেখবে।" শুধু ঈদ কার্ড নয়, মুঠোফোনের বার্তার যুগও এখন চলে গেছে। পেশায় ঠিকাদার ৫৭ বছর বয়সী আদিত্য আলম। প্রতি ঈদে মুঠোফোনে অন্তত ৩০০-৫০০ বার্তা পাঠাতেন তার ব্যবসায়িক সহযোগী, গ্রাহক, বন্ধুবান্ধব ও পরিবারকে। তার পরিচিতি তালিকার কেউই বার্তা পাওয়া থেকে রক্ষা পায়নি কারণ তার মেয়ে তাকে মোবাইল থেকে একসঙ্গে অনেককে বার্তা পাঠানোর বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন। পুরনো দিনের কথা মনে করে আদিত্য আলম বলেন, "আমি কলেজ শেষ করে নীলফামারী থেকে ঢাকায় এসেছি। ঈদের মেসেজ পাঠানোর বিষয়ে কিছুই জানতাম না। পরে আমি আমার অন্যান্য সহকর্মীদের কাছ থেকে এটি শিখেছি। এখন কে টেক্সট মেসেজ পাঠায়? এখন আমরা শুধু একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানাচ্ছি।" ঈদকে ঘিরে কার্ডের ব্যবসা এখন মৃতপ্রায় বলে উল্লেখ করে দেশের শীর্ষস্থানীয় কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টসের কর্মকর্তারা। তবে, অন্যান্য দেশে ই-কার্ড এবং ই-আমন্ত্রণের মতো ডিজিটাল শুভেচ্ছা পরিষেবাগুলো এখন খুব জনপ্রিয়। যদিও বাংলাদেশের বাজার এখন পর্যন্ত এই শিল্পে বৈচিত্র্য আনতে ব্যর্থ হয়েছে। এখন কার্ডের ব্যবসা মূলত বিয়ের আমন্ত্রণকে ঘিরে উল্লেখ করে আজাদ প্রোডাক্টসের পল্টন শাখার ব্যবস্থাপক মো. সালাম বলেন, "ঈদকে ঘিরে আমাদের আর কোনো ব্যবসা নেই। কোভিড-১৯ এর আগেও সরকারি অফিসগুলো প্রচুর পরিমাণে ঈদের শুভেচ্ছা কার্ড কিনত, কিন্তু তাও এখন চলে গেছে।" এই অঞ্চলে ব্যবসায়িক সম্ভাবনা নেই বলে তাদের এখনও কোনো ইলেকট্রনিক পরিষেবা চালু করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। যতক্ষণ না ঈদ কার্ডের শুভেচ্ছার নতুন মাধ্যম দেশে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শুভেচ্ছা জানানোর ধরন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে পরিবর্তি হতে থাকবে। কারণ, সর্বজনীনভাবে উদযাপিত অনুষ্ঠানে অন্যকে শুভেচ্ছা জানানোর তাগিদ মানুষের কখনোই মরে না।
5
সংস্কৃৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আজ যে মৌলবাদের উত্থান, এটি শুধু সাংস্কৃতিক অঙ্গনে পরিচর্যার অভাবে। সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ছাড়া আমরা মৌলবাদের উত্থানকে রোধ করতে পারব না। রোববার মাগুরা সার্কিট হাউস মিলনায়তনে জেলার সংস্কৃতিকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ। প্রতিমন্ত্রী আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে বর্তমান সরকার ১৬ জেলায় আধুনিক শিল্পকলা একাডেমি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর আগে তিনি মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগার, শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার ও জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন। জারিসম্রাট মোসলেম উদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে মেলার উদ্বোধন : জারিসম্রাট মোসলেম উদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও মোসলেম স্মৃতি পরিষদের আয়োজনে রোববার বিকেলে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কবির জীবন ও কর্মের ওপর আলোচনায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, মোসলেম স্মৃতি পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুণ্ডু, জারিসম্রাট মোসলেমের ছেলে জারিশিল্পী অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।
6
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলার পর আগত অতিথিরাআতঙ্কে চিৎকার করতে করতে এবং কাঁদতে কাঁদতে দৌড়ে হল থেকে বের হন। বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া একজন বার্তা সংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছেন। মোহাম্মদ ফরহাগ নামের ওই ব্যক্তি জানান, যখন বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় তখন তিনি অনুষ্ঠানস্থলে নারীদের জন্য নির্ধারিত অংশে ছিলেন। তাই প্রাণে বেঁচে যান। তিনি বলেন, 'বোমা বিস্ফোরণের পর প্রায় ২০ মিনিট ধরে পুরো হলরুম ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। পুরুষদের জন্য নির্ধারিত অংশে থাকা সকলেই নিহত বা আহত হয়েছেন।' বিস্ফোরণের দুই ঘণ্টা পর তিনি যখন এএফপির প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন তখনও হলরুম থেকে মৃতদেহ বের করা হচ্ছিল। হামলার কিছু সময় পরেই ভাইরাল হয়ে যাওয়া মোবাইল ফোনে ধারণকৃত একটি ভিডিওতে হলের বাইরে এক ব্যক্তিকে রক্তমাখা কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়, যিনি ভাঙা গলায় তার ভাইকে খোঁজার কথা বলছিলেন। আফগানিস্তানের স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১১টার দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী এই বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত এবং ১৮২ জনআহত হয়। আত্মঘাতী এই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এছাড়া অন্য কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলায় ৬৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি এএফপিকে বলেন, বোমা বিস্ফোরণে ৬৩ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর আগে গত ১২ জুলাই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়। এই অঞ্চলের ক্রমেই কার্যক্রম বাড়িয়ে চলা জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে।
3
কুমিল্লার চান্দিনা উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের ফাতেমা (২) ও হাফসা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার গরামায়া গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে ও হাফসা একই বাড়ির মো. আবদুর রহিমের মেয়ে। স্থানীয়রা জানান, সকালে বাবা-মা'র অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ফাতেমা ও হাফসা। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের চাচা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
6
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা সোমবার এই কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা বেলা ১২টার পর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে হাইকোর্ট মোড় পার হয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং শুক্রবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিলে গ্রেফতারদের নিঃশর্তে মুক্তি দেওয়া। বিডি প্রতিদিন/হিমেল
6
রাশিয়া বলেছে, গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তা পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। ভিয়েনায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ রাশিয়ার নিউজ চ্যানেল 'রাশা২৪'কে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। বুধবারের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল জানিয়ে উলিয়ানোভ বলেন, এ বৈঠকে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইরান পরমাণু সমঝোতাকে আমেরিকার ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়ার এই কূটনীতিক বলেন, ইরান বহুবার বলে এসেছে, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবং পরমাণু সমঝোতা থেকে তেহরান তার অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে না পারায় দেশটি এই সমঝোতার ধারাগুলোর বাস্তবায়ন স্থগিত রেখেছে। তিনি বলেন, সব পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন আগের মতো শুরু করলে ইরানের পরমাণু সমঝোতা পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হবে। বিডি প্রতিদিন/কালাম
3
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধাদের চার ধরনের খেতাব প্রদান করে। এর মধ্যে জীবিতদের জন্য সর্বোচ্চ খেতাব ছিল বীর উত্তম। এ খেতাবে ভূষিত মাত্র ৪৯ জন মুক্তিযোদ্ধার একজন ছিলেন প্রয়াত জিয়াউর রহমান। এর প্রায় ৪৮ বছর পরে শাজাহান খানের প্রস্তাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৯ ফেব্রুয়ারি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে বলে শাজাহান খান জানান প্রথম আলোকে। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডে জড়িত চারজনের মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত বিভিন্ন খেতাব বাতিলের সুপারিশও করা হয় ৯ ফেব্রুয়ারির সভায়। বঙ্গবন্ধু হত্যায় এ চারজনের অপরাধ আদালতে প্রমাণিত। অন্যদিকে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয় বিভিন্ন প্রচারণার ভিত্তিতে, কোনো প্রমাণিত অপরাধের ভিত্তিতে নয়। জিয়াউর রহমানের খেতাব বাতিলের এই সিদ্ধান্তে দেশে নানা আলোচনা-সমালোচনা চলছে। তিনি সামরিক কর্মকর্তা হিসেবে ১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে উদ্দীপিত করেছিলেন, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান ছিলেন। প্রশ্ন আসে, তাঁর খেতাব ৪৮ বছর পর অপ্রমাণিত অভিযোগে বাতিল করা গেলে খেতাব বাতিলের কাজটি ভবিষ্যতে কত দূর যেতে পারে? জিয়াউর রহমান ক্ষমতাসীন সরকারের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলটির প্রতিষ্ঠাতা। তাঁর খেতাব বাতিল রাজনৈতিক কারণে কি না, এটি রাজনীতিতে তিক্ততাকে আরও উসকে দেবে কি না, সেটি নিয়েও আলোচনার অবকাশ আছে। ২. জামুকা প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে একটি আইনে। এই আইনবলে এর অন্যতম কাজ হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও সনদ প্রদান এবং 'জাল ও ভুয়া সনদপত্র ও প্রত্যয়নপত্র' বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করা। জামুকার বৈঠকে জিয়াউর রহমানের খেতাব জাল বা ভুয়া এটি বলা হয়নি। পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে জিয়াউর রহমানের খেতাব বাতিলের কারণ সম্পর্কে বিভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শাজাহান খান বলেছেন, জিয়ার খেতাব বাতিল হয়েছে বঙ্গবন্ধু হত্যার মদদ দেওয়ার জন্য। জামুকার প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হকের বক্তব্য অনুসারে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেছেন, স্বাধীনতাবিরোধী লোকজন নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশত্যাগে সহায়তা করেছেন। আইনমন্ত্রী প্রশ্ন করেছেন, কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করলে তাঁর কি খেতাব রাখার অধিকার আছে? জিয়াউর রহমানের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ তথ্যগতভাবে সঠিক নয়। যেমন তখনকার সামরিক কর্মকর্তাদের বিভিন্ন গ্রন্থ অনুসারে, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা যখন হয়, তখন তিনি গৃহবন্দী ছিলেন। তাঁদের বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটি হয় রক্তপাত এড়ানোর জন্য খালেদ মোশাররফের সঙ্গে তাঁদের আপস আলোচনার অংশ হিসেবে (সূত্র: এ-সম্পর্কিত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, লে. কর্নেল এম এ হামিদ ও মেজর হাফিজউদ্দিনের গ্রন্থ)। তবে পরবর্তী সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দেওয়ার ক্ষেত্রে জিয়ার সহায়তা ছিল। জিয়ার বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যার মদদের অভিযোগ আওয়ামী লীগ প্রায়ই করে থাকে। তবে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত ও বিচারকৃত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াকে আসামি করা হয়নি, এর রায়ে হত্যাকাণ্ডে জিয়ার সংশ্লিষ্টতার কথাও বলা হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড রোধে জিয়াসহ সেনাবাহিনীর তৎকালীন কর্তাব্যক্তিদের ব্যর্থতা ছিল। তবে এটি রোধের মূল দায়িত্ব ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহ ও ঢাকার ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার এবং রক্ষীবাহিনীর কর্মকর্তাদের। জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একজন বেনিফিশিয়ারি ছিলেন। হত্যাকাণ্ডের ৯ দিন পর জিয়াকে সেনাবাহিনীর প্রধান করা হয়, তবে তাঁর ওপর স্থান দেওয়া হয় আরও দুজন সামরিক কর্মকর্তাকে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা নিয়োগ করা হয় এবং মেজর জেনারেল খলিলুর রহমানকে 'চিফ অব ডিফেন্স' স্টাফ নিয়োগ করা হয়। স্বভাবতই প্রশ্ন আসে: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এ প্রেক্ষাপটে জিয়ার খেতাব কেড়ে নেওয়া হলে, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর খেতাবও কেড়ে নেওয়ার যৌক্তিকতা তৈরি হয় কি না। পঁচাত্তরের ১৫ আগস্টে তিন বাহিনীর প্রধানদের দুজন ছিলেন বীর উত্তম খেতাবধারী, তাঁরাও বঙ্গবন্ধুর খুনি সরকারের কাছে আনুগত্য স্বীকার করেছিলেন। পরিস্থিতির চাপ ছিল, এ চাপ এড়ানোর জন্য পদত্যাগ করার সুযোগ তাঁদের ছিল। সেটি তাঁরা করতে পারেননি বলে তাঁদেরও কি খেতাব বাতিলের দাবি ওঠা সংগত? এ জাতিকে এভাবে কি প্রায় বীর উত্তম-শূন্য করে ফেলব আমরা? মুক্তিযুদ্ধের বীরদের এভাবে ছেঁটে ফেলা কি মুক্তিযুদ্ধেরই চরম অবমাননা হবে না? ৩. জিয়া মুক্তিযুদ্ধের সংবিধানের মূলনীতি বাতিল করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সংবিধান থেকে জিয়া ধর্মনিরপেক্ষতা মূলনীতিটি বাতিল করেছিলেন সত্য। কিন্তু জিয়াউর রহমানের সংযোজন করা 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' আর এরশাদ প্রবর্তিত 'রাষ্ট্রধর্ম ইসলাম' সংবিধানে রেখেছে তো এখনকার আওয়ামী লীগ সরকারই। এগুলো কি ধর্মনিরপেক্ষতা? মুক্তিযুদ্ধের চেতনা বলতে বৃহত্তর অর্থে ১৯৭২ সালের সংবিধানের কথা বলা যেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে ১৯৭২ সালের সংবিধানের চরিত্রহরণ স্বাধীনতার পর প্রতিটি আমলেই হয়েছে (যেমন চতুর্থ, পঞ্চম, সপ্তম)। এ দেশের উচ্চ আদালত ষোড়শ সংশোধনীকে অবৈধ বলে রায় দিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত ব্যবস্থা রেখে দিয়েছেন। এসব শাসনতান্ত্রিক বিতর্কের বিষয়। ভুয়া নির্বাচন, অবাধ দুর্নীতি, চরম দলীয়করণ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এটি কারা কতটুকু করেছে তা রাজনৈতিক বিতর্কের বিষয়। এসব বিতর্ক মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কেড়ে নেওয়ার ভিত্তি হতে পারে না। জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা অভিযোগ সত্যি। তিনি কয়েকজন চিহ্নিত স্বাধীনতাবিরোধীকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। এ জন্য তাঁর সমালোচনা হতে পারে। বঙ্গবন্ধু নিজে দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা পালনকারী কয়েকজন পুলিশ আর গোয়েন্দা কর্মকর্তাকে আমলাতন্ত্রে রেখে দিয়েছিলেন, তিনি ১৯৭১ সালে গণহত্যার অন্যতম নায়ক জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়েও এসেছিলেন। তৎকালীন রাষ্ট্রীয় ও বৈশ্বিক বাস্তবতায় হয়তো এর প্রয়োজন ছিল। তবে আমাদের মনে রাখতে হবে, জিয়াউর রহমানের সমর্থকেরাও একই কথা বলে থাকেন। হতে পারে তাঁর সমর্থকেরা অসত্য বলছেন, হতে পারে জিয়াউর রহমানের উদ্দেশ্য ভালো ছিল না। কিন্তু এসব বিতর্ক খেতাব কেড়ে নেওয়ার ভিত্তি হয় কী করে? জিয়ার খেতাব কেড়ে নেওয়ার সমর্থনে সরকারপক্ষ থেকে নোবেল পুরস্কার আর ডক্টরেট প্রত্যাহারের কথা বলা হয়েছে। নোবেল প্রত্যাহারের কোনো তথ্য আমার জানা নেই। আর ডক্টরেট প্রত্যাহার হয়ে থাকে ডক্টরেট নকল- এ মর্মে তদন্ত প্রমাণিত হলে। তার সঙ্গে একজন সেক্টর কমান্ডারের যুদ্ধে অর্জিত খেতাবের কীভাবে তুলনা হয়? আমাদেরই মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমেরিকা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জিম্বাবুয়েসহ অনেক দেশ। স্বাধীনতাযুদ্ধের শৌর্যে-বীর্যে অর্জিত খেতাব এসব কোনো দেশে পরবর্তী সময়ে শুধু কোনো অভিযোগের ভিত্তিতে বাতিল করা হয়েছে বলে আমার জানা নেই। ৪. বাংলাদেশের রাজনীতিতে তিক্ততা আর ঘৃণার শেষ নেই। এসব তিক্ততা জারি থাকলে বা বাড়লে অনৈক্য আর হানাহানি বাড়ে, দেশের অন্তর্নিহিত শক্তি কমে যায়, রাষ্ট্রসত্তা দুর্বল হয়ে পড়ে। কোনো কোনো মহলের জন্য তা লাভজনক হলেও দেশের জন্য তা চরম ক্ষতিকর। মুক্তিযুদ্ধের খেতাব বাতিলকে কি এমন কোনো হাতিয়ারে পরিণত করার চেষ্টা চলছে? আসিফ নজরুল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
8
নেত্রকোণার কলমাকান্দায় চিকিৎসার নামে কবিরাজের অপচিকিৎসায় এক কিশোরীর হাতে পচন ধরেছে| ওই কিশোরীর বাড়ি উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের সায়েদ আলী এর কন্যা ইভা আক্তার শাপলা (১৫) হাতে প্রায় ১৬ দিন আগে খোস পাচড়া দেখা দিলে স্থানীয় কবিরাজ মিজান মিয়ার কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। কবিরাজ মিজানের অপচিকিৎসায় একপর্যায়ে শাপলার হাতে পচন ধরে। কিন্তু কবিরাজ বলেন, 'ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, প্রয়োজন যখন হবে তখন আমিই বলবো।' এভাবে প্রায় ১৬ দিন চলার পর অবস্থার অবনতি হলে শাপলাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শাপলার খালা রিনা বেগম জানান, ১৬ দিন আগে শাপলার হাতে বিছা (এক ধরনের বিষাক্ত পোকা) লাগে। এরপর থেকে মিজান কবিরাজ চিকিৎসা করেছে। তবে শাপলার ওই হাতে পচন ধরেছে। হাতে পোকা হয়ে গেছে। প্রচণ্ড যন্ত্রণাযর কারণে শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসকরা দেখে তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে যেতে পারছি না। টাকা জোগাড় করে শনিবার ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাবো। গ্রাম্য কবিরাজ মিজানের বাড়ি একই উপজেলার রংছাতী ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামে। মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশেক উল্লাহ খান জানান, শাপলার হাতে পচন ধরেছে। আমরা সাধ্যমত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। শনিবার সকালে এক্সরে রিপোর্ট দেখার পর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।
6
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই ভারতীয় নারী ভিনি রমনকে বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিয়ের এক মাস পেরিয়ে যাওয়ার পর গতকাল বুধবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। তাঁর বিয়ের পার্টিতে হাজির হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রায় সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ।অনুষ্ঠানে বিরাট কোহলিদের নাচতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে পার্টিতে কোহলিদের নাচের সেসব ছবি পোস্ট করেছে বেঙ্গালুরু। ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে সপরিবারে যোগ দিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি ও টপ অর্ডার ব্যাটার কোহলিসহ অন্যরা। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড মঞ্চে ভিনির সঙ্গে পরিচয় হয় ম্যাক্সওয়েলের। খুব দ্রুতই তাঁরা একে অপরের কাছাকাছি চলে আসেন। পরের বছরই বাগদান সারেন ম্যাক্সি। ওই সময় বিয়ে করার কথা থাকলেও করোনা মহামারির কারণে পরিকল্পনা পিছিয়ে যায়। এ বছরের শুরুতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ।ভিনির জন্ম ভারতের তামিল পরিবারে। যদিও তিনি থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। অল্প সময়ের ব্যবধানে ম্যাক্সওয়েলের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর। বাগদান সেরে ভক্তদের সুখবরটা দিয়েছেন ম্যাক্সি। ওই সময়ে অভিনন্দনের জোয়ারে ভাসেন তাঁরা। অপেক্ষা ছিল তাদের বিবাহ পরবর্তী পার্টি এবং মধুচন্দ্রিমা নিয়ে।
12
হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায় বলেছেন, অনাক্সিক্ষত কিছু ঘটলেই হিন্দু ধর্মকে কটাক্ষ করছে সাম্প্রদায়িক অপশক্তি। এরই ধারাবাহিকতায়, গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহর মতো মানুষরা হিন্দু ধর্মকে কটাক্ষ করে কথা বলছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার প্রকাশ্যে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। টেকনাফ থানার ওসি প্রদীপের দায় কৌশলে হিন্দু ধর্মের উপর দেয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা এ সব কথা বলেন। এসময় সংগঠনটির প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক সমীর সরকার, সাংগঠনিক সম্পাদক আশীষ বাড়ই, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রধান স্বমন্বয়কারী পংকজ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শ্যামল কুমার রায় বলেন, মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তখন থেকেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নির্যাতন চালানোর অপচেষ্টা চালিয়ে আসছে। দিন দিন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ নির্যাতন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে অনেকে। অসাম্প্রদায়ীক বাংলাদেশে এভাবে যারা হিন্দুধর্মকে কটাক্ষ করে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশে সবচেয়ে বেশী ত্যাগ শিকারের টার্গেটে পরিণত হয়েছিলো এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু বর্তমান হিন্দুদের বাড়ি লুটপাট, জমি দখলের মতো ঘটনা ঘটছেই। এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা না হলে ওই স্বার্থান্বেষী মহলকে থামানো যাবেনা। সুতরাং কোথাও হিন্দুদের নির্যাতন বা কটাক্ষ করা হলে যথাযথ আইন অনুযায়ী মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বর্তমান সরকার অবশ্যই ব্যবস্থা নিবে বলে তাদের বিশ্বাস।
6
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন। সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের এসআই এস আশ্রাফ আলী জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। জিআরও আশ্রাফ আলী এসব তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের 'পক্ষকাল' অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটক করে বিজিবি। পরদিন অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এরই মাঝে তার বিরুদ্ধে হাজারিবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। এদিকে, গত ২৪ জুন শেরে-বাংলা নগর থানায় সংসদ সদস্য শিখরের দায়ের করা মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিডি প্রতিদিন/আরাফাত
6
করোনার সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলপড়ুয়াদের পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদ নামের এক শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ টিকা কার্যক্রম শুরু হয়।জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান জানান, আজ মানিকগঞ্জ সদর উপজেলার চারটি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া হবে। এরপর তাদের ১০ থেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না সেটি দেখার জন্য।সিভিল সার্জন আরও বলেন, টিকা দেওয়া বিদ্যালয়গুলো হলো জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৫০ জন, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চবিদ্যালয়ের ১০ জন এবং আঁটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। টিকা কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন শিশুদের টিকা দিতে হবে। সেই লক্ষ্যে আজ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। আর এটি হবে আমাদের একটি 'টেস্ট রান'।'' তিনি বলেন, আপনারা এর আগেও দেখেছেন কোনো টিকা দেওয়ার আগে টেস্ট রান করি। তারপর কিছুদিন আমরা সেটাকে পর্যবেক্ষণ করি, এরপর ফাইনাল কার্যক্রম শুরু করি। এবারের টেস্ট রানের জন্য মানিকগঞ্জকে বেছে নিয়েছি।'স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা প্রাথমিকভাবে চারটি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর পর্যন্ত ছেলেমেয়েদের বেছে নিয়েছি। তাদের ফাইজারের টিকা দেব। এরপর আমরা ১০ থেকে ১৪ দিনের শিশুদের পর্যবেক্ষণ করব, শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না। পরে ঢাকায় আমরা বড় আকারে এই কার্যক্রম শুরু করতে পারব।'
6
কুমিল্লার চৌদ্দগ্রামে ধারালো অস্ত্র দিয়ে এক প্রবাসীকে ধাওয়া করার ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার দুপুরে ওই ঘটনার পর অস্ত্রধারী আবদুল মালেককে আটক করেছে পুলিশ। আটক মালেকের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামে। স্থানীয়রা জানান, শাকতলা গ্রামের বাহরাইন প্রবাসী মাহবুব মজুমদার শনিবার তার নিজ জমিতে বাঁশের বেড়া দিচ্ছিলেন। এ সময় পাশের বাড়ির আবদুল মালেক বাধা দেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মালেক ধারালো অস্ত্র নিয়ে মাহবুবকে ধাওয়া করেন। ওই ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রবাসী মাহবুব আলম জানান, তিনি ছুটিতে বাড়ি এসেছেন। কয়েকদিনের মধ্যে ফের বাহরাইন চলে যাবেন। ওই জমিটি তার কেনা। চাষাবাদের জন্য ওই জমির সীমানায় বাঁশের বেড়া দিচ্ছিলেন। তবে তাতে বাধা দেন পাশের বাড়ির মালেক। একপর্যায়ে তাকে হত্যা করতে একটি ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। তিনি দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে আবদুল মালেককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
ফেনীতে হিলবার্ড নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছে।এসময় আহত হয়েছে অন্তত ১০ জন।রবিবার সকালে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,ওই দিন সকালে ফেনী থেকে হিলবার্ড নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস খাগড়াছড়ি যাচ্ছিল।এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কেই উল্টে পড়ে।এতে ঘটনাস্থলেই গাড়ীতে থাকা ২ জন যাত্রী নিহত হয়। আহত হয় ১০ জন ।পরে খবর পেয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে প্রেরন করা হয়। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বালীগাও ইউনিয়নের মৃত ছানু মিঞার ছেলে সিদ্দিকুর রহমান(৪৫) অপরজন হলেন ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নুরুল আমিন। মুহুরীগঞ্জ মহাসড়ক পুলিশ উপপরিদর্শক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাসটি আটক করা হয়েছে।
6
ঢাকা শহরের কথা মাথায় আসলে মানুষের সামনে প্রথমেই চলে আসে যানজটের কথা। কিন্তু ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হলেও সেই চিরচেনা ঢাকা তার আগের রূপ এখনও ফিরে পায়নি। সোমবার প্রথম কর্মদিবসেও তাই ঢাকা ছিল অনেকটা ফাঁকা। রাজধানীর বেশিভাগ এলাকা ঘুরে তেমনটাই দেখা মিলেছে। ব্যক্তিগত হোক কিংবা গণপরিবহন- যাতায়াতে এখন মানুষকে বেগ পোহাতে হচ্ছে না। সিগন্যাল ছাড়া যানজটে আটকে থাকার মতো তথ্য কেউ জানাতে পারেননি। পরিবার নিয়ে মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া শরীফ হোসেন নামের এক বাড্ডার বাসিন্দা বললেন, মিরপুর থেকে বাড্ডায় ফিরতে তাকে কোথাও যানজটে আটকা পড়তে হয়নি। তবে শুধু মিরপুর হয়ে বাড্ডা এলাকা নয়। রাজধানীর কর্মব্যস্ত এলাকা ফার্মগেট হয়ে শাহবাগ, পল্টন গুলিস্তান কিংবা মতিঝিলেও তেমন মানুষের আনাগোনা নেই। তবে এদিন রাস্তায় বের হওয়া নগরবাসীর দাবি, ঢাকায় প্রাণ ফিরে পেতে আরও কয়েকদিন সময় লাগবে। তাদের ধারণা, আগামী রবিবার থেকেই চিরচেনা ঢাকাকে দেখতে পাবে নগরবাসী। বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৮/মাহবুব
6
অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। অস্কার মঞ্চে সেদিন উইল স্মিথের হাতে চড় খেয়েছিলেন তিনি। সেই থেকে একের পর এক ঘটনা ঘটতে থাকে। একদিকে দমতে থাকেন উইল স্মিথ, অন্যদিকে পসার বাড়তে থাকে ক্রিসের। অস্কারের পরই দেশে দেশে স্ট্যান্ডআপ কমেডি শো 'ইগো ডেথ ওয়ার্ল্ড টুর' শুরু করেন তিনি। চড়া দামে বিক্রি হতে থাকে তাঁর অনুষ্ঠানের টিকিট। সবাই যেন সেদিনের মজার ঘটনা তাঁর মুখ থেকে শুনতে অস্থির হয়ে তাঁর অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন। রসিক রকও নিজের সেই খারাপ মুহূর্তটি নিয়ে নানা রকম মজা করছেন শোগুলোতে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, 'কপাল ভালো, এখন কানে শুনতে পাচ্ছি!'বোঝাই যাচ্ছে, উইল স্মিথ কানে না মেরে গালে মেরেছেন বলে তাঁর প্রতি কিঞ্চিৎ কৃতজ্ঞ ক্রিস। আবার আরেক অনুষ্ঠানে উপহাস করে তিনি বলেন, 'আগে টাকা দেন। নইলে ওই ঘটনা (উইলের চড়) নিয়ে কোনো কথা হবে না।' গত মাসে আরেক অনুষ্ঠানে ক্রিস বলেন, 'আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তাহলে কিন্তু হবে না। ওই ঘটনার আগেই শোয়ের জন্য আমি লম্বা চিত্রনাট্য লিখেছি।' তবে অনুষ্ঠান চলাকালে উইলের চড় নিয়ে একটি বাক্য তিনি সেদিন বলেছিলেন, 'আমি এখনো ভাবছি, সেদিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনো সেই মুহূর্তটি নিয়ে ভেবে যাচ্ছি।' এদিকে ক্রিস রককে চড় মারার দায়ে উইল স্মিথকে ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ ঘোষণা করেছে একাডেমি কর্তৃপক্ষ। গত পরশু এক সভায় সেই সিদ্ধান্ত জানিয়েছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
2
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাগাজী পৌরসভার জিরো পয়েন্টে এ মাননববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর মোতালেব রবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর ইমরানসহ দলের অন্য নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা। ঢাকা মেডিকেল কলেজ (কলেজ) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন নুসরাতকে বুধবার রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরা ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরদিন তার চিকিৎসায় ৯ সদস্যের বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর ওপর এমন নির্মমতায় উদ্বেগ প্রকাশ করে সার্বিক চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলেন। পাশাপাশি জড়িতদের গ্রেফতারেরও নির্দেশ দেন। ঢামেক বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাফিকে মঙ্গলবার লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার করা হয়। সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই অস্ত্রোপচার। পরে চিকিৎসকরা জানান, রাফির ফুসফুসকে কার্যকর করতে সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করা হয়। সোমবার নুসরাত জাহান রাফি 'ডাইং ডিক্লারেশন' (মৃত্যুশয্যায় দেওয়া বক্তব্য) দেন। নুসরাত তার বক্তব্যে বলেছেন, ওড়না দিয়ে হাত বেঁধে তার শরীরে আগুন দেওয়া হয়। যে চার নারী তার শরীরে আগুন ধরিয়ে দেন, তাদের একজনের নাম সম্পা বলে জানান নুসরাত। ওই ছাত্রীর স্বজনরা বলেন, গত ২৭ মার্চ তার মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা নুসরাতকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। ওই ঘটনায় থানায় মামলা করেন তার মা। ওই মামলায় অধ্যক্ষ কারাগারে রয়েছেন। মামলা তুলে নিতে অধ্যক্ষের লোকজন হুমকি দিয়ে আসছিল বারবার। তারা জানান, আলিম পরীক্ষা চললেও আতঙ্কে স্বজনরা পরীক্ষা কেন্দ্রের কক্ষ পর্যন্ত পৌঁছে দিতেন। মামলা তুলে না নেওয়াতেই ক্ষিপ্ত হয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে।
6
ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয় সন্তানের জনক হলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালের দিকে লন্ডনের একটি হাসপাতালে বরিস ও তার স্ত্রী ক্যারির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। খবর রয়টার্স এর। জানা গেছে, হাসপাতালে জন্ম নেওয়া বরিস দম্পতির কন্যা সুস্থ আছে। এই দম্পতির এক মুখপাত্র জানিয়েছেন, বরিসের স্ত্রী ক্যারি এবং সদ্য জন্মগ্রহণ করা কণ্যা দু'জনই ভালো আছেন। তাদের সব ধরনের সেবা এবং সহায়তা দেওয়ার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসের মা ও শিশু দলকে ধন্যবাদ জানাতে চায় এই দম্পতি।' বিডি-প্রতিদিন/শফিক
3
উন্নত চিকিৎসার জন্য জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে (৭৮) ব্যাংককে নেওয়া হয়েছে। তিনি আড়াই মাসের বেশি সময় গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে রওশন এরশাদকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নেওয়া হয়। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। রওশন এরশাদের সঙ্গে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, ছেলের বউ মাহিমা এরশাদ ও তাঁদের একজন ব্যক্তিগত কর্মচারী রয়েছেন। পারিবারিক সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২০ অক্টোবর থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়। সর্বশেষ তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় অক্সিজেনের স্তর ওঠানামা করছিল। সাদ এরশাদ প্রথম আলোকে বলেন, তাঁর মা রওশন এরশাদের মূল সমস্যা বার্ধক্যজনিত। তাঁর শরীর খুবই দুর্বল। যে কারণে তিনি কথা বলতে পারছেন না। সাদ মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সাদ এরশাদ রংপুর-৩ আসনে জাপা দলীয় সাংসদ এবং দলের যুগ্ম মহাসচিব। রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সাংসদ।
9
ঢাকা প্রিমিয়ার লিগে শতক হাঁকিয়ে নিজের দেওয়া কথা রাখলেননাসির হোসেন। ক্রিজে নেমে জুটি গড়েন বিজয়ের সাথে। শুরু থেকেই মারমুখী ছিলেন নাসির হোসেন। দুই ব্যাটারই বেশ দেখেশুনেই রূপগঞ্জ টাইগার্স বোলারদের মোকাবিলা করেন। ২৭তম ওভারের দ্বিতীয় বলে ডিপ পয়েন্টে এক রান নিয়ে ৪৯ বলে পঞ্চাশ করেন নাসির। নাসিরের পাশাপাশি আগ্রাসী হয়ে উঠেন বিজয়ও। বিডি প্রতিদিন/নাজমুল
12
এক ভ্যানচালককে বাসায় এনে বলাৎকারের অভিযোগে রংপুরের পীরগাছা থানার এসআই স্বপন কুমার রায়কে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অসুস্থ ওই ভ্যানচালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র জানান, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এসআই স্বপন রায়কে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়াও তার ভাড়া বাসা থেকে ভুপতি রায় নামের আরো একজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছে, এসআই স্বপন রায়ের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। ২০ দিন আগে তার সন্তানসম্ভবা স্ত্রী ডেলিভারির জন্য গ্রামের বাড়িতে গেছেন। এই সুযোগে পীরগাছার কলেজ রোডে স্বর্ণব্যবসায়ী রিপন রায়ের ভাড়া বাড়িতে স্বপন রায় বিভিন্ন বয়সী পুরুষদের হুমকি দিয়ে আনতেন এবং তাদের বলাৎকার করতেন। বুধবার রাতে উপজেলার শুখানপুকুর এলাকার এক ভ্যানচালককে (৫০) হুমকি দিয়ে ওই বাড়িতে নিয়ে যান এসআই স্বপন রায় এবং তাকে উপর্যুপরি বলাৎকার করেন। এক পর্যায়ে পায়ুপথ দিয়ে তার প্রচুর রক্তপাত হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ওই ভ্যানচালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। শুরুর দিকে বিষয়টি থামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও তা ঢোপে টেকেনি। এদিকে এ ঘটনার পর শুক্রবার বেলা ১১টায় এসআই স্বপন রায়ের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান বাসার তালা ভেঙ্গে ভুপতি চন্দ্র রায় (৪৮) নামের আরো একজনকে উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই ভ্যানচালকর স্ত্রী জানান, 'আমার সহজ-সরল স্বামীকে ভাড়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তার সর্বনাশ করেছে পুলিশ স্বপন চন্দ্র। আমার স্বামী তার কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই সে ছাড় দেয় নাই। আমি এর উপযুক্ত বিচার চাই।' ওই ভ্যানচালকের ছেলে জানান, 'পুলিশ আমার বৃদ্ধ বাবার ওপর যেভাবে পাশবিক নির্যাতন চালিয়েছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। পুলিশ বলে সে যেন কোনোভাবেই পার না পায়। তাকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।'
6
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্ত এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন-উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)। ঘটনার পর থেকে গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে বলে জানা গেছে।বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বলেন, গরু আনতে ভারত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে নিহত হন তারা।এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।এদিকে আজ শুক্রবার ভোরে বিএসএফের গুলি চালানোর ঘটনায় ভারতের সিতাইয়ের সাতভান্ডারি এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তাঁরা গুলি চালাতে বাধ্য হন। ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয়। তবে স্থানীয় সূত্রে, একজন ভারতীয়র মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে। এতে তাইসাতভান্ডারির মানুষ ক্ষোভে ফুঁসছেন।বিএসএফের তরফে জানানো হয়, তাদের কাছে আগেই গরু পাচার নিয়ে গোয়েন্দা রিপোর্ট ছিল। তাই গতকালই সতর্ক করা হয়েছিল বিজিবি-কে। তারপরও পরিস্থিতি এড়ানো যায়নি।বিএসএফের জনসংযোগ কর্মকর্তা কৃষ্ণ রাও বলেন , বাংলাদেশি গরু পাচারকারীদের হাত থেকে প্রাণে বাঁচতেই তাঁরা গুলি চালান। এই ঘটনায় একজন বিএসএফ সেনা আহত হয়েছেন।এদিকে, ভারতে বিএসএফের দায়িত্ব বৃদ্ধি করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এখন শুধুমাত্র সীমান্ত এলাকাতেই তাদের যাবতীয় কার্যকলাপ থাকলেও ভারত সরকার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত তল্লাশি ও অভিযানের ক্ষমতা দিচ্ছে বাহিনীটিকে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।পশ্চিমবঙ্গসহ একাধিক সরকার বিএসএফের এই অতিরিক্ত ক্ষমতার বিরোধী। কংগ্রেস শাসিত পাঞ্জাব ইতিমধ্যেই বিএসএফের হাতে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছে।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজই পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। তাঁর কাছে বিএসএফের কাজকর্ম নিয়ে আপত্তি জানাতে পারে পশ্চিমবঙ্গ সরকার।
6
কিংবদন্তী গিটার বাদক আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর চির বিদায় নেন কিংবদন্তী এ ব্যান্ড তারকা। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তার ব্যান্ডদল এলআরবি ভবিষ্যতও যেন অনিশ্চিয়তার মধ্যে পড়ে। দলটির ভবিষ্যৎ পরবর্তী বোকাল কে হচ্ছেন এনিয়ে এলআরবি ভক্তদের মনে ছিলো প্রশ্ন ও কৌতুহল। আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার কয়েকটি কনসার্টে গিটার বাজানোর পাশাপাশি বাবার গান নিজের কণ্ঠে ধারণ করলে অনেকেই ধারণা করেন, তাজোয়ারই এলআরবি'র হাল ধরছেন। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। নতুন ভোকাল নিয়ে আসছে এলআরবি। ২২ জানুয়ারি মঙ্গলবার সিলেটের হোটেল দ্য প্যালেসে কনসার্ট করবে এলআরবি। সেখানে গান গাইবেন দলটির ড্রামার রোমেল। ড্রাম বাজানোর পাশাপাশি এলআরবি'র গান গেয়ে শোনাবেন তিনি। দুদিন পর ২৪ জানুয়ারি ঢাকায় আরেকটি কনসার্ট করবে এলআরবি। সেখানেও গাইবেন রোমেল। এর আগে সমকাল অনলাইনকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর দলের জন্য নতুন ভোকাল খোঁজার কথা জানিয়েছিলেন দলটির ম্যানেজার শামীম আহমেদ। তবে এখন পর্যন্ত নতুন কাউকে পাওয়া যায়নি। তাই আপাতত তিন সদস্য নিয়েই কনসার্ট করতে যাচ্ছে এলআরবি। তিন সদস্য হলেনন বেজ গিটারিস্ট স্বপন, লিড গিটারিস্ট ও ব্যাকভোকাল মাসুদ এবং ড্রামার রোমেল। এদিকে ধারণা করা হচ্ছিল কনসার্টে গান গাইবেন মাসুদ। কারণ এস আই টুটুল এলআরবি থেকে চলে যাওয়ার পর আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যাকভোকাল হিসেবে মাসুদের কণ্ঠই শুনে এসেছেন শ্রোতারা। তবে শেষ পর্যন্ত মাসুদ নয়, এলআরবি'র গান কণ্ঠে ধারণ করতে যাচ্ছেন রোমেল।
2
রোজ সন্ধ্যায় তাজমহল রোডের চায়ের দোকানগুলো বেশ জমে ওঠে। মানুষ গমগম করে এখানে। শুক্র, শনি কিংবা যেকোনো ছুটির দিন হলে তো কথাই নেই। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের নাক বরাবর যে সড়ক কৃষি মার্কেটের দিকে গেছে, সেখানেই রয়েছে বেশ কয়েকটি চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ। আরেকটু সহজ করে বললে বলতে হয় প্রিন্স বাজারের পেছনে তেলের মিলের গলি।বন্ধুবান্ধব নিয়ে এই সড়কেই আড্ডা দিতে আসেন আশপাশের মানুষ। দূর থেকেও আসেন অনেকে। সেদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। বন্ধুদের সঙ্গে রস-রসিকতা নিয়ে ব্যস্ত যখন, তখন আমাদের মনোযোগ আকর্ষণ করলেন এক বৃদ্ধ নারী। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। কুঁজো শরীর নিয়ে হেঁটে হেঁটে এ এলাকায় ভিক্ষা করেন তিনি। এসব তথ্য জানলাম তাঁর সঙ্গে আলাপের পরই।আগেই বলেছি, কথা হচ্ছিল তাঁর সঙ্গে। একটা মমতা বা অন্য কিছু তাঁর সঙ্গে আমাদের কথা বলতে বাধ্য করল বলা যায়। কুঁজো হয়ে হেঁটে যাওয়া একজন বয়সী মানুষ কিছু বললে সাড়া না দিয়ে পারা যায় না। আমরাও দিলাম। কথা এগোলো। আমার বন্ধু লামিয়া তাঁকে কিছু টাকা দিল। আমরা তাঁকে টুল পেতে বসতে দিলাম। বললাম, চা খাবেন? আমাদের কৌতূহল চাপা রেখেই চলছিল এসব। বয়সী অভিজ্ঞ চোখে তিনি হয়তো বুঝে থাকবেন এসব। তাই অনেকটা বাধ্য ছাত্রীর মতো বসলেন আমাদের সপ্রশ্ন কৌতূহলী চোখের সামনে। আমাদেরও করছেন দু-একটা প্রশ্ন। তাঁরও কি কৌতূহল আছে তবে? থাকলে কিসের? সেই প্রশ্ন অবশ্য করা হয় না আর।বরং সাদামাটা আলাপে জানতে চাইলাম তাঁর নাম। বললেন-মরিয়ম। শুনেই মনে হলো যিশুর কথা। মনে হলো মাতা মেরির কথা। মনে পড়ল লিওনার্দো দ্য ভিঞ্চিকে, মনে পড়ল ভার্জিন অব দ্য রকস। ভালো করে তাকাই আবার আমাদের মরিয়মের দিকে, যাঁর বাড়ি শরীয়তপুরে। ঢাকায় থাকেন অনেক বছর ধরে। কিশোরী থাকতেই এক সন্তানের মা হলেন। সেই সন্তান নিয়েই স্বামীর সঙ্গে আসেন ঢাকায়। স্বামী কাজ করতেন রং নিয়ে। রংমিস্ত্রি ছিলেন কি না, বোঝা গেল না। রঙের কথায়, সঙ্গীর কথায় আমাদের অনভ্যস্ত চোখ তখন খুঁজছিল রঙের আভাস। তাঁরও কী? স্বামীর কথা বলতে বলতে কেমন যেন হয়ে উঠলেন মরিয়ম। মনে হলো তাঁর মনের আকাশে উঁকি দিচ্ছে হাজারো স্মৃতি-বিস্মৃতির গল্প।ইতিমধ্যে চা চলে এসেছে। চায়ে চুমুক দিয়ে উদ্গ্রীব কান পাতি। কিন্তু কথা বলতে বেশ কষ্ট হয় মরিয়মের। মুখে কথারা দড়ির মতো জড়িয়ে যায়। সুস্পষ্ট উচ্চারণও হয় না। কীভাবে হবে? বয়স যে আশির ঘরে। চায়ে দু চুমুক দেওয়ার পর আমাদের দিকে তাকালেন। বললেন-'স্বামীডা ভালা ছিল না। জুয়া খেলত। অনেক মারধর করত। অনেক কষ্ট দিত আমারে। এসব জ্বালা তোমরা এহন বুঝবা না; পরে বুঝবা। এহনও তো বিয়া করো নাই। বিয়া করলে বুঝবা।''আপনার স্বামী এখন কী করে?' প্রশ্ন ছুড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা। বললেন, দশ বছর আগে মারা গেছে। সন্তানও নেই তাঁর। আমরা বাদ সাধি। বলি, এক সন্তান যে হয়েছিল ঢাকায় আসার আগে, তার কী হলো? বললেন, এক সন্তান ছিল, সেও কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। বলতে বলতে আবারও চায়ে চুমুক দিলেন।কথাগুলো শুনে শীত-সন্ধ্যার কিছু মুহূর্ত আমরাও ভারাক্রান্ত হয়ে গেলাম। মনে অনেক কথা ঘুরে গেল, বলা হলো না। শেষে জানতে চাইলাম-এই বয়সে কোথায় থাকেন, কীভাবে চলে সংসার? মরিয়ম জানালেন, কৃষি মার্কেটের এই দিকেই একটা ঘরে থাকেন তিনি। একারই সংসার। ঘরে আর কেউ নেই। মাস শেষে গুনতে হয় ৪ হাজার টাকা। এই টাকা তিনি ভিক্ষা করে পান। রোজ তাজমহল রোড-কৃষি মার্কেট এলাকায় ভিক্ষা করেন। নিজেই বাজার করেন, রান্না করেন।কিন্তু অসুস্থ হলে সেবা-যত্নের প্রশ্ন উঠতেই বেশ দৃঢ়তার সঙ্গে মরিয়ম বললেন, 'আশপাশের মানুষ আছে না? ওরাই সেবা করে। মানুষ কি মানুষরে ফালাইয়্যা দিতে পারে!'উত্তরটা শুনে থমকে গেলাম। চলে গেলাম সেদিনেরই, অর্থাৎ একই দিনের আধা ঘণ্টা আগের স্মৃতিতে।গজ কাপড় কিনতে একটি দোকানে ঢুকেছিলাম। বিভিন্ন প্রিন্টের কাপড় দেখছিলাম। ছুটির দিন হওয়ায় সাধারণ দিনের তুলনায় একটু বেশিই ভিড় ছিল। স্বাভাবিকভাবে হাঁটা যাচ্ছিল না। কাপড় কেনায় আমরা ব্যস্ত ছিলাম। এর এক ফাঁকেই আমার বন্ধুর ব্যাগের লক ও চেন খুলে মোবাইল নিয়ে গেল কেউ। চারপাশে নারীই বেশি। তাই স্বাভাবিক সন্দেহ-কোনো নারীই হয়তো নিয়েছেন। সন্দেহ আরও গাঢ় হওয়ার কারণ-আমরা যখন কাপড় দেখছিলাম, এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিলাম, তখন বোরকা পরিহিত এক নারী ঘুরঘুর করছিলেন আশপাশে।কাপড় কেনা শেষে দোকান থেকে বের হয়ে দুই পা এগোতেই পেছন থেকে একজন আমাদের ধাক্কা দিয়েছিল। একটা মুহূর্ত কেবল। এর মধ্যেই ফোনটা চুরি হয়েছে। আমার বন্ধু যখন দেখল ব্যাগের চেইন খোলা, তখন বেশ দেরি হয়ে গেছে। যিনি চুরি করেছেন, তিনি তখন হাওয়া। এত ভিড়ের মধ্যে কে চুরি করেছে, তা বলা মুশকিল। নিজ চোখে না দেখে তো কাউকে দোষারোপ করা যাবে না; ঠিকও নয়। কিন্তু ওই যে ধাক্কা এবং তারপর মোবাইল ফোনের হাওয়া হয়ে যাওয়া-সন্দেহ দানা বেঁধে গাঢ় হতে সময় লাগে কি? লাগে না। যদি ধরেও নিই হঠাৎ ধাক্কা লাগা ওই নারী ফোনটি চুরি করেননি, তবুও কেউ না কেউ তো নিয়েছে এই ভিড়ের সুযোগে। কেউ না কেউ তো ছিল অন্যের ব্যাগে নজর রাখা চোখ নিয়ে। সেও তো আশপাশেই ছিল, যেমন আছেন এই মরিয়ম।আধা ঘণ্টা আগের ও পরের মানুষ দুজন। তাদের কাজ দুই রকম। একজন আশি-বিরাশি বছর বয়সে চলার শক্তি হারিয়ে ভিক্ষা করেন, আস্থা রাখেন মানুষের ওপর। আরেকজন চুরি করেন; লোক ঠকান। একজন বলছেন-'মানুষ কি মানুষরে ফালাইয়্যা দিতে পারে!' মানুষকে তিনি বসিয়েছেন অনেকটা উঁচুতে। অন্যজন মানুষের জিনিসপত্র চুরি করছেন। মানুষকে দেখছেন তিনি সংকীর্ণ জায়গা থেকে।
2
সন্ত্রাসী হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রী মার্টিন মইসি দেশে ফিরেছেন। একই হামলায় আহত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার একটি উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্র থেকে হাইতিতে আসেন মার্টিন। তাঁকে বহনকারী উড়োজাহাজ রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বিমানবন্দরে অবতরণ করে। তিনি যখন উড়োজাহাজ থেকে নামেন, তখন তাঁর পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। বিমানবন্দরের টারমাকে হাইতির নিরাপত্তা বাহিনীর সদস্যরা মার্টিনকে ঘিরে রাখেন। টারমাকে তাঁকে স্বাগত জানান দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফসহ অন্য কর্মকর্তারা। ৭ জুলাই মধ্যরাতে বন্দুকধারীরা প্রেসিডেন্ট জোভেনেল মইসির ব্যক্তিগত বাসভবনে ঢুকে গুলি করে তাঁকে হত্যা করে। হামলায় তাঁর স্ত্রী মার্টিন গুরুতর আহত হন। আহত মার্টিনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে নেওয়া হয়। হাইতির এক কর্মকর্তা টুইট করে জানিয়েছেন, আগামী সপ্তাহে জোভেনেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই শেষকৃত্যের প্রস্তুতির পাশাপাশি তাতে অংশ নিতে দেশে ফিরেছেন মার্টিন। হাইতির কর্মকর্তারা গত শুক্রবার জানান, জোভেনেলের শেষকৃত্য ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। হাইতির ঐতিহাসিক শহর ক্যাপ-হাইতিয়েনে এ শেষকৃত্য হবে। হাইতির পুলিশের ভাষ্য, জোভেনেল হত্যায় ২৮ জন ভাড়াটে ব্যক্তি অংশ নেয়। তাদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার নাগরিক। আর ২ জন হাইতির বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ দলের ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে। আর ৫ জন পলাতক। হামলার ঘটনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেকর্ড করা অডিও বার্তা দিয়েছিলেন মার্টিন। বার্তায় তিনি জানান, মধ্যরাতে চোখের পলকের মধ্যে ভাড়াটে হত্যাকারীরা তাঁদের বাড়িতে ঢোকে। তারা গুলি করে তাঁর স্বামীকে ঝাঁজরা করে দেয়। অডিও বার্তায় মার্টিন বলেছিলেন, এ হামলা এত দ্রুত ঘটে যে তাঁর স্বামী জোভেনেল একটা কথা পর্যন্ত বলার সুযোগ পাননি। তিনি ইঙ্গিত দেন যে রাজনৈতিক কারণে তাঁর স্বামীকে নিশানা করা হয়েছে। জোভেনেল হত্যার অনেক দিকই নিয়েই রহস্য রয়ে গেছে। এ হত্যার একজন প্রত্যক্ষদর্শী তাঁর স্ত্রী মার্টিন। তাই তিনি হত্যার তদন্তে সহায়তা করতে পারেন। জোভেনেল ২০১৭ সাল থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নিহত হওয়ার পর হাইতির সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী জোসেফ।
3
এইচএসসি পাস না করলে নাট্যকেন্দ্রে যোগ দেওয়া যেত না। কিন্তু মোশাররফ করিমকে সুযোগ দিয়েছিলেন এ দলের কান্ডারি তারিক আনাম খান। গুরুর মান রেখেছিলেন মোশাররফ। মঞ্চে ভালো কাজ দেখিয়েছেন। এ সূত্রে একসময় টেলিভিশন নাটক ও সিনেমায় নিজের অবস্থান শক্তপোক্ত করেছেন। মঞ্চ ছেড়ে গত প্রায় এক দশকের বেশি সময় ধরে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম এখন মোশাররফ। গুরু তারিক আনাম খানের সঙ্গে আবার এক হতে যাচ্ছেন তিনি। মোশাররফ করিমকে দলে নেওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে তারিক আনাম খান বলেন, 'নাটকের প্রতি আগ্রহ ছিল ছেলেটার। এ কারণে নিয়ম ভেঙে তাকে দলে নিয়েছিলাম। তখন প্রথম ব্যাচে কর্মী নিচ্ছিলাম। আবেদনের যোগ্যতা ছিল এইচএসসি পাস, কিন্তু মোশাররফ তখনো পাস করেনি। সেটা গোপন না করে সে সত্য কথা বলেছিল।' সে দিনগুলোর কথা কতটা মনে পড়ে মোশাররফের? স্মৃতি হাতড়িয়ে মোশাররফ করিম বলেন, 'ছোটবেলা থেকেই নাটকপাড়ায় যাতায়াত ছিল। একদিন শুনলাম তারিক আনাম খান নতুন একটি দল করছেন, লোক নেবেন। ইন্টারমিডিয়েট পাস করলেই আবেদন করা যাবে। আমি তখন কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়নি। আমি সেটাই লিখে ভাইভা দিতে যাই। পরে ১ হাজার ৪০০ জনের যে ৪০ জনকে বাছাই করা হয়েছিল, তাঁদের মধ্যে আমিও ছিলাম।' সেই সময়ের তারিক আনাম খানকে কীভাবে দেখেছেন? জানতে চাইলে মোশাররফ বলেন, 'তারিক ভাইকে দেখতাম মহিলা সমিতি, বেইলি রোডে আড্ডা দিতে। তাঁদের সঙ্গে প্রায়ই থাকতেন হুমায়ুন ফরীদি, খালেদ খানরা। তারিক ভাই প্রাণবন্ত আড্ডা দিতেন। দূর থেকে মুগ্ধ হয়ে দেখতাম। তিনিই আবার যখন মঞ্চে অভিনয় করতেন, তখন বিস্মিত হতাম। কী অসাধারণ অভিনয়! চরিত্রের ভেতর ডুবে যেতেন। মনে হতো, ইশ্, আমি যদি এভাবে অভিনয় করতে পারতাম।' নাট্যকেন্দ্রের সদস্য হয়েও অনেক দিন পর্যন্ত অভিনয়ের সুযোগ পাননি মোশাররফ। সেখানে তাঁর প্রাথমিক কাজ ছিল মেঝে পরিষ্কার করা, সেট সাজানো, প্রপস গোছানো, বসে বসে মহড়া দেখা, প্রদর্শনীর সময় টিকিট বিক্রি করা। কাজে তাঁর মনোযোগ ও ভালোবাসা দেখে তারিক আনাম তাঁকে অভিনয়ের সুযোগ করে দেন। তারপর প্রায় ১০টি মঞ্চনাটকে অভিনয় করেছেন গুরু-শিষ্য। তারিক আনাম খানের হাত ধরেই বিজ্ঞাপন এবং টিভি পর্দায় যাত্রা শুরু হয় মোশাররফের। 'জয়যাত্রা' ছবিতেও দুজনকে দেখা যায়, তবে সেখানে মোশাররফের চরিত্রটি ছিল ছোট। শিগগিরই 'গাঙকুমারী' নামে একটি সিনেমার প্রধান দুটি চরিত্রে কাজ শুরু করবেন গুরু-শিষ্য তারিক ও মোশাররফ। হাওরের ঘের দখলকে কেন্দ্র করে সেই সিনেমার গল্প। এখানে মোশাররফ করিমকে দেখা যাবে খলচরিত্রে। তবে পর্দায় গুরু-শিষ্যকে এক দৃশ্যে দেখা যাবে না। এ নিয়ে কিছুটা আক্ষেপ আছে মোশাররফের। তিনি বলেন, 'একই ছবিতে অভিনয় করলেও একসঙ্গে আমাদের দেখা যাচ্ছে না। দেখা গেলে হয়তো ভালো হতো। সেটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ হয়ে থাকত। তবে মহড়ায় আমাদের কথা হয়েছে। তারিক ভাই আমার চরিত্র নিয়ে কিছু সাজেশন দিয়েছেন।' নতুন ছবিতে একত্রে দেখা না গেলেও তারিক ও মোশাররফকে শিগগিরই মঞ্চে একত্রে দেখা যাবে। দীর্ঘদিন পরে মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। অন্যদিকে শুরু হয়ে গেছে 'গাঙকুমারী' ছবির শুটিং। সাধনা আহমেদের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন ফজলুল কবির।
2
একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগের সমাবেশের ডাক দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।খোঁজ নিয়ে জানা যায়, ২২ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের তারিখ নির্ধারিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অজুহাতে এ সমাবেশ স্থগিত করা হয়।পরবর্তীতে ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করার তারিখ নির্ধারণ করে জেলা বিএনপি। স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সমাবেশের স্থান হিসেবে উল্লেখ করে আবেদন করে বিএনপি। একই জায়গায় সমাবেশ করার ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে শোডাউন দেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন এবং আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন দলীয় নেতা-কর্মীরা।ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা বলেন, সকালে আমাদের দলের শীর্ষ তিন নেতাকে পুলিশ আটক করেছে। আমরা সমাবেশ করবই। প্রশাসন থেকে বলা হচ্ছে কমিউনিটি সেন্টারের ভেতরে সমাবেশ করতে। কিন্তু সমাবেশ তো ইনডোরে করা যায় না।তবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপি আবেদন করার আগেই আমরা জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। এখন আমাদের লিখিত অনুমতি দেয়নি, তবে মৌখিক জানিয়েছে।এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বিএনপির তিন নেতাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে-সে বিষয়ে কিছু জানাননি তিনি।
6
নেদারল্যান্ডসে সপ্তম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে সরকারিভাবে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ছয় মাসব্যাপী এ মেলা শুরু হয়েছে ১৪ এপ্রিল, চলবে ৯ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ ৩২টি দেশ অফিসিয়াল পার্টনার হিসেবে প্রদর্শনীতে অংশ নেয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান। মেলার মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়ার পাশাপাশি দেশের মর্যাদা নতুন মাত্রায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে শামিল হতে দ্রুত অগ্রসর হচ্ছে। আমরা কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কাজ করছি। আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে প্রচেষ্টা চলছে। এ এক্সেপোতে অংশগ্রহণের মাধ্যমে কৃষিক্ষেত্রে দেশের অর্জিত বিস্ময়কর সাফল্য ও কৃষিপণ্যের রপ্তানির সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে। মন্ত্রী জানান, সরকারের পাশাপাশি এসিআই, প্রাণ গ্রুপ, হাশেম ফুডস, স্কয়ার ফুডস, গ্লোবপ্যাক ফুডস, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড আ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনসহ প্রায় ২০টির মতো বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বাংলাদেশ প্যাভেলিয়নে প্রতিদিন প্রায় ৭০০-১২০০ দর্শনার্থী পরিদর্শন করছেন। তারা বাংলাদেশের পণ্যের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন।
6
কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহের কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮)। পেশায় মেকানিক আশিকের নেশা স্কুলছাত্রীদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করা। আশিকের কারণে ছাত্রীরা চলার পথে আতঙ্কিত থাকত। মেয়েদের সঙ্গে এমন অন্যায়ের প্রতিবাদ করে দিদারুল ইসলাম (১৬)। এই প্রতিবাদই কাল হলো দিদারের জন্য। নির্মমভাবে তাঁকে বাঁটাল দিয়ে হত্যা করেন আশিকের বড় ভাই আলী ওরফে বাবু বিশ্বাস (২১)। ছোট ভাইয়ের অন্যায় কাজে বাধা না দিয়ে প্রতিবাদকারী দিদারকে হত্যা করে পালিয়ে যান বাবু।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।মুক্তা ধর জানান, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহের কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) নামে এক তরুণ রাস্তায় চলাচল করা স্কুলছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করত। মেয়েদের এমন হয়রানির বিষয়টি মানতে পারেনি খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনালে দশম শ্রেণিতে অধ্যয়নরত দিদারুল ইসলাম (১৬)। সে এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করত। এরই ধারাবাহিকতায় আশিক মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আশিক ও দিদারের সঙ্গে শত্রুতা চলে আসে। এই শত্রুতার সূত্র ধরে সে তার ভাই আশিকের পক্ষ নিয়ে গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রতিবাদী দিদারকে বাবুর মালিকানাধীন 'বাবু ফার্নিচার' নামের দোকানে ডেকে এনে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।সিআইডির এই বিশেষ পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর নিহতের পিতা আবুল হোসেন কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২১ ফেব্রুয়ারি ফেনী সদর থানার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর বাবু নিজের দায় স্বীকার করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
6
'দ্বিতীয় মানুষ' নামে একটি ছবি বানাচ্ছেন নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। দুজন পুরুষের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। এতে এক পুরুষ হবেন কলকাতার নায়ক জিৎ, এমন খবর আগেই বেরিয়েছিল। এবার জানা গেল, ছবির অন্য পুরুষের চরিত্রে থাকবেন মোশাররফ করিম।বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে এর আগেও দেখা গেছে টালিউড নায়ক জিৎকে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত 'বাদশা দ্য ডন', 'বস ২', 'সুলতান দ্য সেভিয়ার' ও 'ইন্সপেক্টর নটি কে' নামে যৌথ প্রযোজনার চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে মোশাররফ করিম ও জিৎ-এ দুজনের একসঙ্গে অভিনয়ের ঘটনা এবারই প্রথম। আগামী বছরের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে নির্মাতা সঞ্জয় সমদ্দার শেষ করবেন তাঁর আরেকটি ছবি 'বায়োপিক'-এর কাজ। পরীমণিকে নিয়ে আগামী মাস থেকে 'বায়োপিক' ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 'দ্বিতীয় মানুষ' ছবির প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, 'আমি আগেও মোশাররফ ভাইকে নিয়ে নাটক বানিয়েছি। এ ছবির গল্পটা বেশ আগেই তাঁকে শুনিয়েছিলাম। গল্প শোনার পর মোশাররফ ভাই রাজি হয়েছেন। বড় আয়োজনে নির্মিত হবে ছবিটি। আর জিৎও গল্প পছন্দ করেছেন। জানুয়ারি থেকে শুটিং করার পরিকল্পনা করছি।'
2
দেশে চলমান করোনারভাইরাসের ঊর্ধ্বগতির পেছনে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন। যার প্রভাবে প্রতিদিনই আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে সংক্রমণের মাত্রা। এমন অবস্থায় ওমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।এরই মধ্যে তা স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই গাইডলাইনটি সবার সামনে আনা হবে। নতুন অনেক তথ্য দিয়ে এই গাইডলাইন সাজানো হয়েছে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।আজ বুধবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।নাজমুল ইসলাম বলেন, করোনার নতুন ধরন ওমিক্রণের কারণেই দেশে ক্রমাগত সংক্রমণ বাড়ছে। এটি প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি এবং চূড়ান্ত হয়েছে।তিনি বলেন, ওমিক্রনের উপসর্গগুলো এতে (ক্লিনিক্যাল গাইডলাইন) যোগ করা হয়েছে। এর বাইরে অন্য কোন উপসর্গ রয়েছে কিনা সেটিও খুঁজে দেখা হচ্ছে। তবে যাই হোক না কেন, করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সঠিক নিয়মে মাস্ক পরিধান ও সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করার মত নির্দেশনকগুলো পালনেই অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব।
6
লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার মধ্যকার পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ২। কাজেই দুদলের লড়াইয়ে জয়ী দলের প্রতিপক্ষের চেয়ে শিরোপা দৌড়ে এক ধাপ এগিয়ে থাকার হাতছানি ছিল স্বাভাবিকভাবেই। সেই লড়াইয়ে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান নিশ্চিত করলো লস ব্লাঙ্কোসরা। রবিবার (২৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুটা অবশ্য ভালো হয়নি কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের। ঘরের মাঠে খেলা হলেও প্রথম থেকেই নড়বড়ে লাগছিল তাদের। আর এরই ফায়দা তুলে ম্যাচের ১২ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে আন্দালুসিয়ার দলটিকে এগিয়ে দেন রাফা মির। মিনিট চারেক পরেই নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে সেভিয়ার লিড দ্বিগুণ করার সুযোগ এসেছিল রাফা মিরের সামনে। কিন্তু গোলরক্ষক থিবো কর্তোয়ার কল্যাণে বেঁচে যায় রিয়াল। ৩০ মিনিটে আবারও সেভিয়ার সামনে সুযোগ এলেও সেবার লুকাস ওক্যাম্পোসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। পরের মিনিটেই সেভিয়া গোলরক্ষক বোনুর ভুলের সুযোগ নিয়ে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। অবশ্য এক্ষেত্রে বোনু নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। এডের মিলিতাওর নেওয়া দূরপাল্লার শটটি সেভ করলেও সেটি পোস্টে লেগে ফিরে আসে। ফাঁকে দাঁড়ানো ফরাসি স্ট্রাইকার শুধু বলটিকে ঠেলে জালে জড়িয়েছেন কেবল। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝুঁকিহীন ফুটবল খেলতে থাকে রিয়াল। মাঝে মার্কো অ্যাসেন্সিও, ভিনিসিয়াস জুনিয়র আর ডেভিড আলাবার সামনে সুযোগ এলেও কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল আর পাচ্ছিলো না রিয়াল। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে তখনই দৃশ্যপটে আবারও হাজির ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৮৭ মিনিটে স্বদেশি ডিফেন্ডার মিলিতাওর বাড়ানো আড়াআড়ি বলটি বুক দিয়ে নামিয়ে সেভিয়া ডিফেন্সকে নাচিয়ে ডি-বক্সের খানিকটা বাইরে থেকে ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গারের ডান পায়ে নেওয়া বাঁকানো শটটি আশ্রয় নেয় জালে! ম্যাচের একদম শেষ মুহূর্তে সেভিয়ার থমাস ডেলানির শট আটকে আবারও কর্তোয়া রিয়ালের উদ্ধারকর্তা হলে ভিনিসিয়াসের ওই দর্শনীয় গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ৩৪ বারের লিগ চ্যাম্পিয়নরা। এ জয়ের মাধ্যমে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সবার ওপরেই থাকল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছে সেভিয়া।
12
শিগড়িরই আগামী কাজের ঘোষণা করবেন বলিউড সুপার স্টার আমির খান। বেশ কয়েকদিন ধরে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা হেঁয়ালি করছেন তিনি। বুধবার ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হাজির হন এক ভিডিও নিয়ে। পিয়ানোয় সুরের মুর্ছনা মিস্টার পারফেকশনিস্টের। বেঠোভেনের সুরে অনুরাগীদের ফের মুগ্ধ করেন আমির। পিয়ানো বাজাতে বাজাতেই আমির বলেন যে ২৮ এপ্রিল তিনি আসবেন একটা স্পেশাল গল্প নিয়ে। বেশ মন দিয়েই পিয়ানো বাজাচ্ছিলেন আমির, তারই মাঝে বলেন আগামিকাল 'আমি আসছি। কাল আপনাদের সঙ্গে দেখা করতে আসব।' ভিডিওটির ক্যাপশনে লেখা, '২৪ ঘণ্টারও কম সময়ে জানতে পারবে কী সেই গল্প।' একটি রেডিও চ্যানেলে এক নতুন গল্প নিয়ে তিনি আসবেন বলে জানান আমির। সম্প্রতি দেখা গিয়েছিল যে,দঙ্গলের অভিনেতা বক্স ক্রিকেট খেলছেন আর তারই মাঝে তিনি বলেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা গল্প শোনাতে আসছেন তিনি। ২৮ এপ্রিল সেই দিন। মুক্তির অপেক্ষায় রয়েছে আমির অভিনীত ছবি লাল সিং চাড্ডা। ১৯৯৪ সালের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক এই ছবি।
2
ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। এদিকে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক। এ ঘটনায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে পুঁজিবাদ ও অর্থনৈতিক বৈষম্যের আদর্শ উদাহরণ হিসেবে দেখছেন। কেউ বলছেন, মাস্ক চাইলে একাই শ্রীলঙ্কার সব ঋণ শোধ করে দিতে পারেন। কেউবা আরও একধাপ এগিয়ে শ্রীলঙ্কা কিনে নেওয়ারই পরামর্শ দিচ্ছেন ইলন মাস্ককে। শ্রীলঙ্কাকে চলমান অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করতেই টুইটার ব্যবহারকারীরা এমন পরামর্শ দিচ্ছেন। 'ইলন মাস্ক, কিছু কিনতে চাইলে শ্রীলঙ্কা কিনুন। টুইটারকে একা ছেড়ে দিন'- এ রকম একটি টুইট ভেসে বেড়াচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি জুড়ে। নীলু ফিশারম্যান নামে আরেকজন লিখেছেন, ইলন মাস্ক কেন শ্রীলঙ্কা কিনে নিচ্ছেন না? তিনি তো এটিকে তার মহাকাশ অভিযানের একটি ঘাঁটি বানাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে নানাজন নানাভাবে তাকে শ্রীলঙ্কা কিনে নিয়ে 'সিলন মাস্ক' হওয়ার পরামর্শ দিয়ে চলেছেন। গত ১৪ মার্চ বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নেন ইলন মাস্ক। এ জন্য তিনি বিনিয়োগ করেন ২৮৯ কোটি ডলার। সাড়ে সাত কোটি শেয়ার কিনে সামাজিক যোগাযোগমাধ্যমটির পরিচালনা পর্ষদে (বোর্ড) আসতে চেয়েছিলেন মাস্ক। কিন্তু সম্প্রতি সে বিবেচনা থেকে সরে এসে ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটারকে কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। আর এতেই নড়চড়ে বসেছে টুইটারের বর্তমান পর্ষদ। তারা ইলন মাস্কের টুইটার কেনার ঘোষণার পর এ অধিগ্রহণপ্রক্রিয়া ঠেকাতে 'পয়জন পিল' নীতি গ্রহণ করেছে। রয়টার্সের খবরে বলা হয়, পয়জন পিল নীতির মাধ্যমে কোম্পানির শেয়ারধারীদের শেয়ারের পরিমাণ সীমিত রাখা হয়। আর এ নীতিই কার্যকর করছে টুইটার কর্তৃপক্ষ। ফলে এখন থেকে কেউ টুইটারের ১৫ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন না। বর্তমান নিয়মে মাস্ক টুইটার কিনতে না পারলে 'প্ল্যান বি' প্রস্তুত আছে বলে জানিয়েছে। তবে সেই পরিকল্পনা কী তা তিনি জানাননি।
3
বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত একটার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। সফিকুল হক চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। শুক্রবার সকালে 'আশা' থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (শুক্রবার) বাদ জুমা রাজধানীর শ্যামলী শিশুপল্লী জামে মসজিদে সফিকুল হক চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সফিকুল হক চৌধুরীর জন্ম ১৯৪৯ সালে, হবিগঞ্জের চুনারুঘাট থানার নরপতি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন। সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠাতা করেন। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুওরেস্টের প্রতিষ্ঠাতাও তিনি। আশা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা ছিলেন।
6
গাইবান্ধায় যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর আজ শনিবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আট নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত নেতা-কর্মীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের জেলা শাখা সকালে শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সংগঠনের নেতা-কর্মীরা গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা করেন। সভার শেষ ভাগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের ওপর দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে আটজন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা যুব অধিকার পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন বলেন, তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলেন। সভার শেষ মুহূর্তে হঠাৎ ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মারধর করে। এতে তাঁদের আট নেতা-কর্মী আহত হন। এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এ নিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
6
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অমিতাভ বোসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন ও দলীয় নেতারা। শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারকালে তারা এ আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অমিতাভ বোসকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারের কাজে অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক মোল্লা, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলাবিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম নিরু, শাহ আলম মুকুল, মনিরুল হাসান মিঠু, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জিয়াউল হাসান মিঠুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। দুপুরে নেতারা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে শহর ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে নেতারা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেখানে শারমিন গ্রুপের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনের ছেলে শিক্ষার্থী শারাফ হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর পর্যায়ক্রমে ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মুন্সীবাজার মোড়ে এবং ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বায়তুল আমান বাজারে পথসভা ও গণসংযোগে অংশ নেন নেতারা। এসব সভায় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় এলাকাবাসী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে এ. কে. আজাদ বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী অমিতাভ বোসকে ভোট দিয়ে মেয়র পদে আসীন করে দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার সময় এসেছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি এতদিন হয়েছে, তার অবসান চায় পৌরবাসী। দুর্নীতিমুক্ত পৌরসভা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে অমিতাভ বোসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
6
জঙ্গি দমনে সারাদেশে 'সাঁড়াশি অভিযানে' সাধারণ ও নিম্নআয়ের মানুষসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আজকে রমজানের মাসে সাঁড়াশি অভিযান পরিচালনার নামে যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা প্রত্যেকে সাধারণ মানুষ ও নিম্ন আয়ভুক্ত মানুষ। টিভিতে যেটা দেখছি, যে ছবিগুলো দেখছি তা সাধারণ অল্প বয়সের ছেলেরা।' শুক্রবার বিকালে পুরানা পল্টনে সীগাল রেস্টুরেন্টে ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দলটির মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, 'কিছু কিছু জায়গায় বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত উদ্বেগের সঙ্গে আশঙ্কা করছি যে, গুপ্ত হত্যার ছুতো ধরে আরেকটি অভিযান তারা পরিচালনা করছে, যারা বিরোধী দল, যারা ভিন্নমত পোষণ করে তাদের ওপর নির্যাতন নেমে এসেছে।' দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই উল্লেখ করে এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইফতার পার্টিতে সংগঠনের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক অসুস্থ থাকায় তিনি অংশ নিতে পারেননি। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণসহ আমীরের আশু আরোগ্য কামনায় মোনাজাত করা হয়। ইফতারে জোটের নেতাদের মধ্যে অংশ নেন খেলাফত মজলিশের মাওলানা মজিবুর রহমান, মাওলানা জুবাযের আহমেদ, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি আবদুল রব ইউসুফী, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএল'র সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা এটিএম হেমায়েতউদ্দিন, এআরএম আবদুল মতিন, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
9
ফিলিস্তিনি গ্রুপ হামাস প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরাইলি বোমা হামলার পর অবরোধ গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক যেসব সহায়তা আসবে সেখান থেকে একটি পয়সাও তারা ছোঁবে না। ইসরাইল ও হামাসের মধ্যকার অস্ত্রবিরতি ষষ্ট দিনে পড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বুধবার এই প্রতিশ্রুতি দেন। তিনি বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে আসা সাহায্য 'স্বচ্ছ ও নিরপেক্ষতার' সাথে বণ্টন করার ওয়াদাও করেন। তিনি বরেন, গাজা উপত্যকা পুনর্গঠনে যেকোনো ধরনের আন্তর্জাতিক বা আরব প্রয়াসকে আমরা স্বাগত জানাব। তিনি বলেন, পুনর্গঠন ও মানবিক প্রয়াসের জন্য আসা একটি পয়সাও গ্রহণ না করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের একটি মন্তব্যের প্রেক্ষাপটে তিনি এই ঘোষণা দিলেন। ব্লিনকেন বলেছিলেন যে তার দেশ গাজার পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত। তবে এই সাহায্য যাতে কোনোভাবেই হামাসকে লাভবান না করে, তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র বরং পশ্চিম তীরের রামাল্লাভিত্তিক প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে কাজ করতে বেশি আগ্রহী। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। সিনওয়ার বলেন, ব্লিনকেন হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যকার বিভেদ বাড়ানোর লক্ষ্যেই ওই মন্তব্য করেছেন। তবে সিনওয়ার বলেন, আমরা একে অপরের প্রতি আক্রমণ করব না। গত বুধবার ব্রিটিম পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব টুইটারে বলেন, গাজার সাম্প্রতিক ক্ষতি পূরণে তার দেশ জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থার মাধ্যমে ৪.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে।অন্য দিকে ইউরোপিয়ান কমিশন ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের জন্য তারা ৯.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ১১ দিনের ইসরাইলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬৬ জন শিশু। আর ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার রকেটে দুই শিশুসহ ইসরাইলে মারা গেছে ১২ জন। সূত্র : আল জাজিরা
3
পাকিস্তানের সাবেক প্রধামনমন্ত্রী নওয়াজ শরীফ পরিবারের সদ্যদের সঙ্গে লন্ডনের একটি ক্যাফেতে চা পান করছেন- সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর ফলে নওয়াজের শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দুর্নীতির মামলায় আদালাতের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গেছে, পাকিস্তানের তিন বারের প্রধামন্ত্রী ৭০ বছর বয়সী নওয়াজ লন্ডনের একটি সড়কের পাশে ক্যাফেতে বসে চা পান করছেন। সেখানে তার নাতনিদেরও দেখা গেছে। এ সময় নওয়াজকে নীল রঙের একটি জামা ও টুপি পরে থাকতে দেখা গেছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমল-এন) এই নেতার শারীরিক অবস্থাও ভালো মনে হয়েছে। বেশ কয়েকটি দুর্নীতির মামলার আসামী নওয়াজকে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ সরকারের প্যানেল চিকিৎসকরা চিকিৎসার জন্য বিদেশি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর আদালত তাকে চার সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতি দেন। এ নির্দেশনার পর গত বছর নভেম্বরে পাকিস্তান ছেড়ে লন্ডন যান নওয়াজ। নওয়াজের চিকিৎসকদের দাবি, নানা জটিল রোগে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি লন্ডনের রয়াল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন। শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ জানিয়েছেন, লন্ডনে তার বাবার হৃদতন্ত্রে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হলেও আপাতত করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। তবে পাকিস্তানের কয়েকজন মন্ত্রী নওয়াজের শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, নওয়াজ লন্ডনে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি করোনাভাইরাস মহামারির এই সময় তিনি মাস্ক পরারও প্রয়োজনীয়তা অনুভব করছেন না। পাকিস্তানের ইমরান খানের উপদেষ্টা শাহবাজ গিলের দাবি, আদালতের কাছে মিথ্যা কথা বলে বিদেশে গিয়েছেন নওয়াজ শরীফ। তবে শনিবার ভাইরাল হওয়া ছবিটির বিষয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, তার বাবাবকে অপদস্থ করতেই কোনো কোনো গোষ্ঠী তৎপরতা শুরু করেছে। নওয়াজ শরীফ ও তার পরিবারের নারী সদস্যদের ছবি তুলে বেড়ানো ওই গোষ্ঠীর কাছে খুব কঠিন কিছু নয়। এর আগেও এমনটা হয়েছে। গত জানুয়ারিতে লন্ডনের একটি ক্যাফেতে নওয়াজ শরীফের চা পান করার ছবি ভাইরাল হয়েছিল। তখন পিএমএল-এন'র মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, চিকিৎসকের পরামর্শেই তিনি বাইরে গিয়েছিলেন।
3
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে ব্যাটিং অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের বাদ পড়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক কোচ ড্যারেন লেহম্যান। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ান নির্বাচকরা গতকাল দল ঘোষণা করেছেন। যেখানে জায়গা পেয়েছেন পাঁচজন নতুন মুখ। অথচ অফ-স্পিনের বিপরীতে বর্তমান বিশ্বের অন্যতম দ্রুততম রান সংগ্রাহক ভিক্টোরিয়ার তারকা ম্যাক্সওয়েলকে বিবেচনা করা হয়নি। বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার যদিও মনে করেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের নিয়মিতভাবে বড় স্কোর করার দক্ষতা থাকবে হবে। কিন্তু ম্যাক্সওয়েলের বাদ পড়া নিয়ে পন্টিং সরাসরি প্রশ্ন তুলেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এ' দলের চলমান ভারত সফরে কেন ম্যাক্সওয়েলকে নেয়া হলো না সেটা নিয়েও বির্তক রয়েছে। পন্টিং বলেছেন, 'আমি ম্যাক্সের জায়গায় হলে অবশ্যই আমার মধ্যে এই প্রশ্নটা আসতো। অস্ট্রেলিয়া এ' দলের হয়ে অবশ্যই তার সুযোগ পাওয়া উচিত ছিল।' অথচ একেবারে নতুন দুই মুখ মারনুস লাবুসচাগনে ও ট্রেভিস হেডকে ভারতে নেয়া হয়েছে, এমনকি ১৫ সদস্যের টেস্ট দলেও ডাকা হয়েছে। যদিও ভারত সফরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হেড। কিন্তু লাবুসচাগনে নিজেকে মেলে ধরতে পারেননি। পুরো সফরে এ পর্যন্ত তার ব্যাটিং গড় মাত্র ২৪। পন্টিং বলেন, আমি জানি না এর অর্থ কী, কিন্তু পুরো বিষয়টা আমাকে বেশ বিচলিত করেছে। চলতি বছরের শুরুতে বিতর্কিত দক্ষিণ আফ্রিকা সফরের পরেই লেহম্যানের স্থানে কোচ হিসেবে দায়িত্ব পান ল্যাঙ্গার। ম্যাক্সওয়েলের সাথে যা করা হয়েছে সেটা নিয়ে লেহম্যানও বেশ হতাশ। উপ-মহাদেশের কন্ডিশনে এর আগেও ম্যাক্সওয়েল নিজেকে প্রমাণ করেছেন। আর সে কারণেই ল্যাঙ্গার বলেছেন, 'আমি অবশ্যই তাকে দলে নিতাম। সর্বশেষ অস্ট্রেলিয়ার ভারত সফরে ম্যাক্সওয়েল সেঞ্চুরি করেছিলেন। শেফিল্ড শিল্ডেও তার যথেষ্ঠ রান আছে। সে স্পিন বেশ ভাল খেলে। এসবই ম্যাক্সওয়েলকে দলে নিতে সহায়ক ছিল।' লেহম্যান অবশ্য বলেছেন, বল টেম্পারিং কেলেঙ্কারির ঘটনাকে পিছনে ফেলে নির্বাচকরা ভবিষ্যতের জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় তারা আসন্ন সিরিজের জন্য দল নির্বাচন করেছেন। এজন্যই কুইন্সল্যান্ড থেকে হেড ও তরুণ মারনুসকে বিবেচনা করা হয়েছে। মিডল অর্ডারে পিটার হ্যান্ডসকম্ব ও জো বার্নসের সাথে ম্যাক্সওয়েলের বাদ পড়ার বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচক ট্রেভর হনস বলেছেন, এখনই কোনো কিছু শেষ হয়ে যায়নি। এই তিনজনই টেস্ট ক্রিকেটের জন্য আমাদের বিবেচনায় আছেন। কিন্তু আমরা চাই তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করুক। আসন্ন গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে তাদের আগে নিজেদের প্রমাণ করতে হবে।
12
আগামী বছর বাংলাদেশে আসতে পারেন পোপ ফ্রান্সিস। ২০১৭ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান। রোববার আজারবাইজান থেকে প্যাপাল প্লেন বা পোপের নিজস্ব বিমানে ইতালির রোমে ফেরার পথে আসছে বছরে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান পোপ। খবর এএফপি ও বিবিসির বাংলাদেশ ও ভারতে তিন দিনের সফরের ব্যাপারে 'প্রায় নিশ্চিত' বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে সে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এরপর মে মাসে ঐতিহ্যবাহী ফাতিমার তীর্থযাত্রায় যোগ দিতে পর্তুগাল যাবেন পোপ। এছাড়া আগামী বছর আফ্রিকায়ও যেতে চান পোপ। তবে তিনি ঠিক কোন দেশে যাবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। সেটি নির্ভর করবে ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর। পোপ ষোড়শ বেনডিক্টের পর ২০১৩ সালে দায়িত্ব নেয়ার পর পোপ ফ্রান্সিস এরইমধ্যে ১৬টি দেশ ভ্রমণ করেছেন। এক্ষেত্রে সাধারণভাবে বিশ্ব গণমাধ্যমে কম গুরুত্ব পায়, সেসব দেশই বেশি প্রাধান্য পেয়েছে তার ভ্রমণ তালিকায়।
3
সাধারণত মঞ্চে প্রথম সারির নেতারা থাকেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা সমাবেশের মঞ্চে ছিলেন শতাধিক নেতা-কর্মী। কেন্দ্রীয় তো আছেই, নগর, উত্তর, দক্ষিণ বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের ভারে মঞ্চের এক পাশ ভেঙেই পড়ে। পরে ভাঙা মঞ্চে দাঁড়িয়েই নেতারা বক্তব্য দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে শুরু হয় এই সমাবেশ। বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার কেবি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মঞ্চে উঠতে রীতিমতো প্রতিযোগিতায় নামেন। বেলা তিনটার দিকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বক্তব্য দেন। ওই সময় এ মঞ্চ ভেঙে যায়। এতে হুড়োহুড়ি করতে দেখা গেছে নেতা-কর্মীদের।এ সময় মঞ্চে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।মঞ্চ ভেঙে যাওয়ার পরও ভাঙা মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ সাহেদ বক্তব্য দেন। তবে মঞ্চ ভাঙার সময় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানস্থলে ছিলেন না। মঞ্চ ভেঙে যাওয়ার প্রায় ২০ মিনিট পর তিনি সমাবেশে যোগ দেন।চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের।
6
জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২৪ মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারে মুখর এখন পৌর সদরের কলেজ বাজার এলাকা।উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৮৩০। ২০২১ সালের ২ ডিসেম্বর আগের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। সেই কমিটি নতুন নির্বাচনের দিন ধার্য করে, সে অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহণ হবে।নির্বাচনে সভাপতি পদের প্রার্থী এস এম জুলফিকার আলী শ্যামল এবং কাজি সফি উদ্দিন। সাধারণ সম্পাদক পদে আছেন সরদার নূরুন্নবী আরিফ, মিজানুর রহমান হাবু ও সাকিল হোসেন।কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন, রিফাতুল হাসানসহ পাঁচজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।গোখাদ্যের দোকানমালিক মুক্তাদুল হোসেন বলেন, দীর্ঘদিন পর এ নির্বাচন হওয়ায় তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের মধ্য থেকে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি জানান।ডিম ব্যবসায়ী আনিছুন হক বলেন, 'এবারের নির্বাচনে প্রবীণ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।'কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাবু বলেন, 'আমি বিগত নির্বাচনে কলেজ বাজারের ব্যবসায়ীদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। বাজারের ব্যবসায়ীদের অনুরোধে এবারও একই পদে প্রার্থী হয়েছি।'সাধারণ সম্পাদক পদে অপর এক প্রার্থী সরদার নূরুন্নবী আরিফ বলেন, 'গত নির্বাচনে আমি মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলাম। জনগণ আমার সঙ্গে ছিল, কিন্তু ভাগ্য আমার সঙ্গে ছিল না। সেই আলোকেই জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁদের অনুরোধে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি।'উপজেলা সমবায় কর্মকর্তা ও কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইয়াজ উদ্দিন মন্ডল বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। বাজারে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
6
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৪৩ জন । আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আর গতকাল ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু এবং ২৫৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন কোভিড রোগী।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
6