text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ইউক্রেনে রাশিয়া পারমাণবিক হামলা করবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, 'রাশিয়া একমাত্র তখনই পারমাণবিক হামলা চালাবে, যখন তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এ ছাড়া রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা করবে না।' যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুতিনকে 'কসাই' বলে অভিহিত করা এবং রুশ প্রেসিডেন্টের আর ক্ষমতায় থাকা উচিত নয় বলে ঘোষণা করা সম্পর্কে পেসকভ বলেন, 'এটি বেশ উদ্বেগজনক।'পেসকভ আরও বলেন, এটি তিনি ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছেন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়ার ক্ষমতায় কে থাকবেন, সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণ করবেন না।পেসকভ ইউক্রেনের সাধারণ নাগরিকের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, রাশিয়া ইউক্রেনের সাধারণ নাগরিকের ওপর হামলা করছে না। রুশ সেনাবাহিনী শুধু ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর হামলা করছে। | 3 |
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ১০ জন মুক্তিযোদ্ধা। আজ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতি দেওয়া ১০ মুক্তিযোদ্ধা হলেন- মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, ফারুক-ই-অযম বীর প্রতীক, ইশতিয়াক আজিজ উলফাত, শেখ রফিকুল ইসলাম বাবলু, জাহাঙ্গীর কবীর, অ্যাডভোকেট সুলতান আলম মল্লিক, এম এ শহীদ, হাবিবুর রহমান, আবুল বাশার ও অ্যাডভোকেট মজিবুর রহমান। বিবৃতিতে তারা আরও বলেন, আমরা উল্লেখ করতে চাই ১৯৭১ সালে যে লাখ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি তা আজ দুঃস্বপ্ন। আজকের দুর্বিসহ অবস্থার প্রেক্ষিতে যেখানে জনগণের দাবি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সেখানে বিএনপি'র এসব নেতার এহেন আচরণে তা বাধাগ্রস্ত হবে। এদিকে, বিবৃতি দেওয়া মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান। আর ইশতিয়াক আজিজ উলফাত বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। বিবৃতির বিষয়ে জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, মত প্রকাশের অধিকারকে সম্মান করতে হবে। ডা. জাফরুল্লাহ একজন সম্মানিত ব্যক্তি। তবে বিবৃতিতে 'বিএনপির বিদেশে অবস্থানকারী নেতা-মুখাপেক্ষি নির্দেশ ও দুর্বল নেতৃত্ব' এই বাক্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। কারণ বিএনপির নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বিএনপির নেতৃত্বে আমরা ইতিবাচক ও ঐক্যবদ্ধ আছি। আর ইশতিয়াক আজিজ উলফাত বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্তকে নিয়ে নেগেটিভ বক্তব্য দেয়া উচিত হয়নি। আমি মুক্তিযোদ্ধা দলের সভাপতি। আমার নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তো সহ্য করবো না-এটাই স্বাভাবিক। তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ডা. জাফরুল্লাহকে হুমকি দেওয়ায় এর প্রতিবাদ জানিয়েছি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর বয়স ৮০ বছর, তিনি অসুস্থ। ডায়ালাইসিস করাতে হয় সপ্তাহে ৪ দিন। দেশের একজন সম্মানিত ব্যক্তি। তাকে তো হুমকি দিতে পারে না। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
এবার ফিওরেন্টিনার কাছে হেরে গেল জুভেন্টাস। সেরি আয় মঙ্গলবার রাতে ৩-০ গোলে হেরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এর মধ্য দিয়ে এক যুগের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে ফিওরেন্টিনার বিপক্ষে হেরে গেল জুভেন্টাস। লিগে ২০০৮ সালের পর এই প্রথম প্রতিযোগিতার সফলতম দলটির বিপক্ষে জিতল ফিওরেন্টিনা। তৃতীয় মিনিটে এগিয়ে যায় ফিওরেন্টিনা। ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো থ্রু বলে দুসান ভ্লাহোভিচের প্রথম স্পর্শটা ছিল দুর্দান্ত। ওই টোকায় মাটাইস ডি লিখট ও লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। জুভেন্টাসের দুই ডিফেন্ডার আর তার নাগাল পায়নি। আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে সার্বিয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছিল জুভেন্তাস। এরই মধ্যে খায় বড় ধাক্কা। অহেতুক বিপজ্জনক ট্যাকল করে অষ্টাদশ মিনিটে লাল কার্ড দেখেন হুয়ান কুয়াদরাদো। নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, খুঁজেই পাওয়া যায়নি আলভারো মোরাতাকে। ফিওরেন্টিনার আক্রমণের ঝাপটা সামলে ৬ মিনিটের মধ্যে তিনটি সুযোগ পায় জুভেন্তাস, তিনবারই দলকে হতাশ করেন রোনালদো। ৭৬তম মিনিটে আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে দলটি। ৮১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন মার্তিন কাসেরেস। ১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে জুভেন্তাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্টিনা। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে সান সিরোর আরেক দল ইন্টার মিলান। আপিলে জিতে আবার জুভেন্টাসের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া নাপোলি ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে। বিডি প্রতিদিন/কালাম | 12 |
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ৩০তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে ড. বেনজীর আহমেদ, বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ছিলেন। এর আগে ড. বেনজীর আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। | 6 |
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সমাজ সেবা অফিসের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে অসহায় দরিদ্র ভাতার টাকা চলে যাচ্ছে অজ্ঞাত নম্বরে। রেজিস্ট্রেশন করার সময়ে অদক্ষ মানুষ দিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট করার কারণে অনেক মোবাইল নম্বর ভুলসহ নানা কারণে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা তুলতে গিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে।আগে ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এলাকার শত শত লোকজন ভাতার টাকা তুলত। এতে কষ্ট ও হয়রানির শিকার হয়ে অনেকেই বাড়িতে চলে যেত। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুরু হয় ইনফরমেশন সিস্টেম (এমআরএস)। যার মাধ্যমে ঘরে বসেই ভাতা মোবাইলের মাধ্যমে উত্তোলন করার প্রক্রিয়া চালু হয়। কিন্তু ঘিওরে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন দৃশ্য। ভাতার টাকা আসল নম্বরে না গিয়ে চলে যাচ্ছে অন্য নম্বরে। আর এই টাকাগুলো অনায়াসে তুলে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।জানা গেছে, এ উপজেলায় সরকারি ভাতা ভোগীদের সংখ্যা মোট ৮ হাজার ৬১৫ জন। এর মধ্যে বয়স্ক ৫ হাজার ১৭৪ জন, বিধবা ১ হাজার ৬৬৪, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ১ হাজার ৬৫৮ জন এবং অন্যান্য ১১৯ জন। তাঁদের প্রত্যেকেই মোবাইল ব্যাংকিংয়ের আওতাই আনা হয়েছে।এ বিষয়ে ঘিওর গোলাপ নগর গ্রামের যতীন সরকার জানান, তাঁর দেওয়া নগদ/বিকাশ নম্বরে টাকা আসেনি। তিনি অফিসে অভিযোগ করলে জনৈক কর্মকর্তা বলেন, আপনার টাকা অন্য নম্বরে চলে গেছে। এতে আমাদের কিছুই করার নেই। আবার অনেকে বলছে নিজের দেওয়া নম্বরে টাকা এলেও পিন নম্বরের কারণে টাকা তুলতে পারছে না। ফলে নানা ধরনের ভোগান্তির কারণে বয়স্ক, প্রতিবন্ধী বিধবা নারীরা দিনের পর দিন অফিসে ঘুরেও ভাতার টাকা তুলতে পারছে না।সমাজ সেবা অফিসে এ ধরনের অভিযোগ নিয়ে আসলে তাঁদের সঙ্গে সমাজ সেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা খারাপ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এতে সমাজ সেবা অফিসের কিছু লোকের অবহেলার কারণে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘিওর এ পর্যন্ত ২৫২ জন লোকের ভাতার টাকা অন্য নম্বরে চলে গেছে। এরই মধ্যে আমরা অন্য একটি তালিকা তৈরি করে সংশোধনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। নগদ অ্যাকাউন্ট যারা খুলে দিয়েছেন তাঁদের সঙ্গেও আমরা কথা বলেছি। তাঁরা মাঠ পর্যায়ে এসে সমাধান করার কথা বলেছে। | 6 |
গত ২৯ আগস্ট আফগানিস্তানের মাটিতে শেষ আঘাত হেনেছিল আমেরিকা। বলা হয়েছিল, কাবুল বিমানবন্দর এলাকায় আত্মঘাতী হামলা চালানো আইএস-কে সংগঠনের মাথাকে খতম করা গেছে। কিন্তু পরে নিউ ইয়র্ক টাইমস-এর ভিডিও বিশ্লেষণে ধরা পড়েছে, আইএস-কের সদস্যদের ওপর তো নয়ই, আমেরিকান ড্রোন সোজা গিয়ে আঘাত হেনেছে তাদের নিজেদের লোকেরই ওপর! ঘটনায় বিড়ম্বনায় পড়ে গেছে বাইডেন প্রশাসন। ২৬ আগস্ট কাবুল বিমানবন্দর এলাকায় আত্মঘাতী হামলা চালায় আইএস-কে। মৃত্যু হয় অন্তত ১৭০ জন আফগান নাগরিক এবং আমেরিকার ১০ নাগরিকের। ২৯ আগস্ট এর 'বদলা' নেয় আমেরিকা। পেন্টাগন জানায়, ভবিষ্যতে এমন হামলা যাতে না হয় তার জন্যই ড্রোন হামলা চালানো হয়েছে। আমেরিকার আফগানিস্তান ছাড়ার ওই সময়টাতে বাইডেন প্রশাসনের 'ফাইনাল অ্যাসল্ট' নিয়ে মাতামাতি কম হয়নি। কিন্তু সপ্তাহ ঘুরতেই জানা যাচ্ছে, আইএস-কে-র যে মাথাকে হত্যা করার দাবি জানিয়েছিল আমেরিকা, তিনি বহাল তবিয়তে আছেন। উল্টা আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে আমেরিকারই এক সহযোগী আফগানের। ৩১ আগস্ট আফগানিস্তান ছাড়ার আগে, ২৯ অগস্ট কাবুলে আমেরিকার ওই শেষ ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল অন্তত ১০ জনের। পর দিনই জানা গিয়েছিল, নিহতদের মধ্যে রয়েছে কয়েকজন শিশুও। সংবাদ সংস্থা এএফপি-কে কাবুলের বাসিন্দা আইমল আহমেদি জানিয়েছিলেন, 'আমেরিকার ড্রোন হামলায় আমার ভাই এজমারাই আহমদির মৃত্যু হয়েছে। আমার ছোট মেয়ে, ভাগ্নে, ভাগ্নীও আমেরিকার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে। হামলার সময় এজমারাই গাড়ি চালাচ্ছিল।' সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এজমারাই আহমদি ক্যালিফোর্নিয়ার একটি সংস্থায় চাকরি করতেন। আফগান পরিস্থিতি অশান্ত হওয়ার পর আরো হাজারো আফগানের মতো এজমারাইও আমেরিকায় বসবাসের অনুমতি চেয়েছিলেন। লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আফগানিস্তান ছাড়া। ভিডিও বিশ্লেষণ প্রকাশ্যে আসার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আমেরিকার ওই ড্রোন হামলা নিয়ে। পাশাপাশি একাধিক বিস্ফোরণের যে তত্ত্ব দিচ্ছেন আমেরিকার সেনা কর্মকর্তারা, তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে দৈনিক সংবাদপত্রের ভিডিও বিশ্লেষণ।সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন গ্রামের পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়াল কান্দি গ্রামে পদ্মা নদীর তীরে এই কর্মসূচি পালন করেন ভাঙনের আতঙ্কে থাকা তিন শতাধিক গ্রামবাসী। 'ত্রাণ নয়, ভাত নয়, বাঁধ চাই, বাঁচতে চাই'-এমন ব্যানার নিয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও গ্রামবাসী জানান, জাজিরা উপজেলার নাওডোবা থেকে গোসাইরহাটের হাটুরিয়া পর্যন্ত ৭১ কিলোমিটার নদীর তীরের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে ভাঙন রয়েছে। এর মধ্যে নড়িয়া ও জাজিরায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প নামে একটি প্রকল্পর কাজ করছে পাউবো। প্রকল্পের ৯ কিলোমিটার তীর রক্ষা বাঁধ ও ১১ কিলোমিটার নদীর চর খনন কাজ চলছে। গত বছর বর্ষায় জাজিরা উপজেলার পালেরচর, বড়কান্দি, কুন্ডেরচর ও বিলাশপুর ইউনিয়নের ১০টি গ্রামে পদ্মার ভাঙন ছিল তীব্র। চলতি বছর ভাঙনের কবলে এসব গ্রামের অন্তত দুই শ' পরিবার গৃহহীন হয়ে পড়েছে।তাৎক্ষণিক ভাঙন ঠেকাতে পাথালিয়াকান্দি, সরদারকান্দি ও খলিফাকান্দি এলাকায় বালু ভর্তি জিওব্যাগ ও জিওটিউব ফেলেছে পাউবো। গ্রাম তিনটির ১ হাজার ৮৭০ মিটার এলাকায় জিওব্যাগ ও জিওটিউব ফেলা হয়েছে।গ্রামগুলোর ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবিতে ওই ১০টি গ্রামের মানুষ সংগঠিত হয়। শুক্রবার তারা রঞ্জন ছৈয়াল কান্দি গ্রামে পদ্মা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে কয়ক শ' মানুষ উপস্থিত হন।রঞ্জন ছৈয়াল কান্দি গ্ামের চাঁন মিয়া শিকদার (৭০) বলেন, 'নদী ভাঙনের কারণে ৫ বার বাড়িঘর সরিয়ে নিতে হয়েছে। এখন কোনো রকমের অন্যের জমিনে আশ্রয় নিয়েছি। নদী ভাঙতে ভাঙতে বাড়ির উঠানে চলে এসেছে। বর্ষার আগে বেড়িবাঁধ নির্মাণ না করলে এই জায়গাটুকুও থাকবে না।'পদ্মাপাড়ে ভাঙন আতঙ্কে থাকা কল্পনা বেগম বলেন, 'বসতবাড়ি সবই নদীতে গিল্লা খাইছে। অল্প কিছু কৃষি জমি বাকি আছে। সেইখানে চাষবাস কইরা আমরা কোনো রকমের বাইচা আছি। এই বছর ভাঙনে সেই জমির অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধ নির্মাণ না করলে আগামী বর্ষায় পুরা জমি নদীতে চইলা যাইব।'শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, 'শরীয়তপুরে দুটি বড় নদী থাকায় বিভিন্ন এলাকা ভাঙনপ্রবণ। নড়িয়া, জাজিরায় তীররক্ষা বাঁধের দুটি বড় কাজ চলছে। সদরে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। জাজিরার বিলাশপুর হতে পদ্মা সেতুর জিরোপয়েন্ট পর্যন্ত সম্ভাব্যতা যাচাই কাজ চলেছে। প্রতিবেদন পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার পরিবারের কয়েকজন সদস্য। দুই নাতনিকে নিয়ে বাসার রান্না করা খাবার খেয়েছেন খালেদা জিয়া। দুই নাতনি জাহিয়া ও জাফিয়া হচ্ছেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর কন্যা। দু'জনই তাদের মা শর্মিলা রহমান সিঁথির সাথে কারাবন্দী দাদী খালেদা জিয়াকে দেখতে এসেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। স্বজনদের নিকটজনের সাথে আলাপ করে জানা গেছে, অসুস্থ বেগম খালেদা জিয়া দুই নাতনিকে দেখে খুশি হয়েছেন। দাদীকে পায়ে ধরে সালাম করার পর দুই নাতনিকে বুকে জড়িয়ে আদর করেন খালেদা জিয়া। পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি কারো সাহায্য ছাড়া একা হাটতে পারেন না, হুইল চেয়ারে করে তাকে চলাচল করতে হয়। ডায়াবেটিক থাকায় প্রতিদিনই তাকে ইনস্যুলিন নিতে হবে। রয়েছে দাঁত ও চোখের সমস্যা। হাত-পায়ে আর্থারাইটিসের ব্যাথাও রয়েছে তার।গত ১ এপ্রিল থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৬২১ নম্বর কেবিন চিকিৎসা নিচ্ছেন। ঈদের দিন কারা কর্তৃপক্ষ সীমিত পরিসরে ৬ জন দেখার অনুমতি দেয়। কোকোর স্ত্রী ও দুই মেয়ে ছাড়া ছিলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার।বেলা দেড়টার দিকে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে হাসপাতালের কেবিন ব্লকে আসেন তারা। ছোট ছেলের বউ শ্বাশুড়ির (খালেদা জিয়া) জন্য বাসা থেকে খাবার রান্না করা নিয়ে আসেন। প্রায় দুই ঘন্টা নাতনি, ছোট ছেলে বউসহ ছোট ভাইয়ের পরিবারের সাথে সময় সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বেলা দেড়টায় খালেদা জিয়ার স্বজনদের বিএসএমএমইউর ছয়তলার কেবিনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কারাগারের প্রক্রিয়া সম্পন্ন করে তারা খালেদা জিয়ার কেবিন কক্ষে প্রবেশ করেন।সেবা শুশ্রূষার জন্য গৃহকর্মী ফাতেমা বেগমও খালেদা জিয়ার সাথে বন্দি রয়েছেন। সেও স্বজনদের সাথে খাবার খেয়েছেন। মহিলা দলের সুলতানা আহমেদ, সাবিনা ইয়াসমীনসহ ১৫/১৬ নেতা-কর্মীও কেবিন ব্লকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে তাদের নেত্রীকে স্মরণ করে। ছাত্রদলের ৫/৬ জন নেতা-কর্মীকেও কেবিন ব্লকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গত ১ এপ্রিল থেকে খালেদা জিয়া বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। কারাগারে খালেদা জিয়া এ নিয়ে ঈদ করেছেন ৬ বার। | 9 |
করোনাভাইরাসকে কেন্দ্র করে আজ আপনার অভিনীত নাটক প্রচার হচ্ছে?এই মাসের মাঝামাঝি সময়ে পুবাইলের বিলবিলাই নাটকটিতে অভিনয় করেছিলাম। গল্পটা করোনাভাইরাসকে কেন্দ্র করে। শুটিংয়ের সময়ও আমাদের দেশে করোনার প্রভাব সেভাবে পড়েনি। করোনা নিয়ে কী ধরনের সতর্কতায় আছেন?গল্পটা করোনাভাইরাসকে কেন্দ্র করে কিন্তু সেভাবে গল্পে খুব একটা সতর্কতা বা সচেতনতার কথা বলা হয়নি। এই ধরনের দৃশ্য আমি করিনি। তা ছাড়া, তখনো আমাদের দেশে করোনার প্রভাব সেভাবে পড়েনি। গল্পে আমার সহশিল্পী শ্যামল মওলা। দেখা যাবে শ্যামলের সঙ্গে আমার প্রেম প্রেম ভাব। সে একসময় ভাগ্য পরিবর্তনে চীনে যায়। পরে খবর আসে সে করোনায় আক্রান্ত। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। করোনা নিয়ে বাসায় কী ধরনের সতর্কতার মধ্যে আছেন? বাসায় হোম কোয়ারেন্টিনে আছি। সবাই যা করছে সেগুলোই করছি। কিছুদিন আমার খুব ঠান্ডা লেগেছিল। এখনো বাসার সবার মোটামুটি ঠান্ডা লেগেই আছে। এটা নিয়ে চিন্তায় আছি। বেশ ভয়ের মধ্যে ছিলাম। এখন সবাই ভালো আছি। তবে কয়দিন আগে আমি ট্রমায় চলে গিয়েছিলাম। আমার যখন ঠান্ডা লাগল, তখন আমার এতটাই ভয় লাগল, মনে হলো আমি এবার গেছি। ভেবেছিলাম আমার নিশ্চিত করোনা হয়ে গেছে। তারপর থেকেই প্রচণ্ড ভয়ে কয়দিন বাসায় এক পাশে জড়সড় হয়ে বসে ছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা নিয়ে আপনার কোনো পোস্ট দেখা গেল না? এখন সবাই এত সচেতন, সবাই এত অ্যাকটিভিটি করছে, লাইভ, ভিডিও করছে, সবই দেখছি। আমি আলাদা কোনো পোস্ট দিইনি। আমি আসলে কী ইনপুট দেব, জানি না। আমি নিজেই করোনা নিয়ে আতঙ্কিত ছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম। এখনো অনেকটা ভয়েই আছি। আপনার প্রথম ছবি মুক্তি পেল, কেমন সাড়া পেলেন? ( হাসি দিয়ে) আমি ছবিটি নিয়ে কাউকে কিছু বলিনি। যেহেতু এটা কোনো বাণিজ্যিক ছবি না। সে রকম সাড়া আশা করিনি। তবে আমি কাজটি নিয়ে খুবই খুশি। সবাই যত্ন নিয়ে কাজটি করেছেন। তবে ওই মুহূর্তে আমি সিনেমার জন্য প্রস্তুত ছিলাম না। ছবির মহরতেও আসতে পারিনি। করোনার কারণে নিজের ছবিটিও হলে গিয়ে দেখতে পারলাম না। আপনার সন্তান তো ছোট... ওকে নিয়েও চিন্তার মধ্যে আছি। ওর বয়স মাত্র চার বছর। শিশুদের জন্য এই ভাইরাস মারাত্মক। আশপাশের দেশ যখন সতর্ক, তখনি ওর স্কুল বন্ধ করে দিয়েছি। এখন পুরো হোম কোয়ারেন্টিনে আছে। ঠান্ডা কাশি যেন না লাগে সে জন্য খুব সাবধানে আছি। বাচ্চার বাসার বাইরে যাওয়া নিষেধ। আমাদের সাধ্যের মধ্যে যেটুকু আছে চেষ্টা করছি যেন ঠান্ডা জ্বর না আসে। একজন নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন আপনি কাজ ফাঁসিয়েছেন? হ্যাঁ শুনেছি। এটা অনেক দিন আগের একটা ঘটনা। আমার এক বন্ধুর মাধ্যমে আমি দেখেছিলাম। দেখেই কষ্ট পেয়েছিলাম। সেই শুটিংয়ের দিন সন্ধ্যায় দুই-তিনটা দৃশ্য করার পর আমাকে জানানো হয় আপনার একটি লম্বা ছুটি। তখন আমি বাসায় চলে আসি। আসার আগে বারবার বলি, আমাকে যেন এক ঘণ্টা আগে জানানো হয়। এসে আমি বেশ কবার ফোন দিয়েছি। সহকারী পরিচালক জানিয়েছেন, 'আপা জানাচ্ছি।' লাস্ট পৌনে ১১টার দিকে আমি লাস্ট ফোন দিই। তখনো কোনো সাড়া নেই। যখন তাঁরা ফোন দিয়েছে তখন রাত একটার ওপরে বাজে। তখন আমি ঘুমিয়ে গেছি। সকালে দেখি পাঁচটা ফোন। কেউই কোনো টেক্স দেয়নি। যদি প্রয়োজন হতো তাহলে তারা আমার বাসায় চলে আসত। তারা আমার বাসা চেনে। তাদের আমি কতবার ফোন দিয়েছি, সেগুলো স্ক্রিন শর্টে রেখে দিয়েছিলাম। দুদিন পর নির্মাতা আমাকে নিয়ে পরপর স্ট্যাটাস দেন। তখন কষ্ট পেয়েছি। | 2 |
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৫০টি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ কেনা হচ্ছে। আজ রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব জিপ কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ইউএনওদের ব্যবহারে প্রতিস্থাপক হিসেবে ৫০টি গাড়ি কেনা হবে এবং এগুলো কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম)। কারণ, উন্মুক্ত দর পদ্ধতিতে কেনাটা সময়সাপেক্ষ।জানা গেছে, গাড়িগুলো কেনা হবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। প্রতিটি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপের দাম পড়বে ৯০ লাখ ৩১ হাজার টাকা। মোট ব্যয় হবে ৪৫ কোটি ১৫ লাখ টাকার বেশি। অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারি যানবাহন অধিদপ্তর ২০০৬-০৭ অর্থবছর থেকে ইউএনওদের সরকারি ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জিপ গাড়ি কেনায় বরাদ্দ দিয়ে আসছে। বর্তমানে পুরোনো জিপগুলোর আয়ুষ্কাল শেষ হয়ে এসেছে। ফলে মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার গতি কমে যাচ্ছে।গত বছরের ফেব্রুয়ারি মাসেও একইভাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইউএনওদের জন্য ৫০টি পাজেরো গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছিল। তখন প্রতিটির দাম ছিল আরেকটু বেশি, ৯৪ লাখ টাকা। সে হিসাবে ৫০টির দাম ছিল ৪৭ কোটি টাকা। উন্মুক্ত পদ্ধতিতে না কিনে কেন একটি প্রতিষ্ঠান থেকে সরাসরি কেনার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে গতবারও প্রশ্ন উঠেছিল। কারণ, ইউএনওদের গাড়ি কেনার প্রস্তুতি অনেক আগে থেকে চলছে।আবার কত দামের গাড়ি কোন পর্যায়ের সরকারি কর্মচারীরা পাবেন, তা-ও নির্ধারিত আছে। ইউএনওদের এখন যে গাড়ি দেওয়া হচ্ছে, তার সমমানের গাড়ি অতিরিক্ত সচিবেরা পেয়ে থাকেন। তবে ইউএনওরা সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার। চাকরির ক্ষেত্রে ইউএনওরা যেখানে ষষ্ঠ গ্রেডে, সেখানে অতিরিক্ত সচিবেরা দ্বিতীয় গ্রেডভুক্ত। জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল ইউএনওদের জন্য ৫৬ লাখ ৮৭ হাজার টাকা দামের গাড়ি কেনার। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে সায় দেয়নি। | 0 |
পেঁপে পাকা খেতে যেমন সুস্বাধু তেমনি বিভিন্ন রেসিপিতেও কাঁচা পেঁপের বেশ কদর রয়েছে। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারি। পেটের নানা রোগবালাই দূরীকরণে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। শুধু পেটের সমস্যায় নয়, আরও অনেক নানাবিধ স্বাস্থ্য সমস্যায় এই ফলের উপকারিতা অনেক। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে। কিন্তু ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এ ফলটি। নিচে পেঁপের নানাবিধ পুষ্টিগুণের কথা তুলে ধরা হল- ত্বকের সমস্যা ও ক্ষত দূর করে : পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ ব্রণ ও ত্বকের যে কোন ধরনের সংক্রামক থেকে রক্ষা করে। এমনকি এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা হয়। কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনজ্জ্বীবিত করে তুলতে সাহায্য করে। ব্যথা নিরাময় করে : পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারী। কারণ এটি মহিলাদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা রাখে। পেঁপের পাতা, তেঁতুল ও লবণ একসাথে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায়। হৃদরোগের সমস্যা থেকে মুক্তি দেয় : এটি ব্লাড প্রেসার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এমনকি শরীরের ভেতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয়। ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। একারণেই হৃদরোগীদের সবসময় পেঁপে খেতে বলা হয়। অতিরিক্ত ক্যালরি ও চর্বি কমিয়ে দেয় : পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই ও এ। এগুলো ১০০ গ্রামে মাত্র ৩৯ ক্যালোরি দেয়। এছাড়া এতে বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশেও হানা দিয়েছে করোনা। এ ভাইরাস মোকাবেলা করণীয় ও পরামর্শ দিতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) হটলাইন চালু করেছে। এ হটলাইনেএখন পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ লাখ ৯৪ হাজার ১১৮টি ফোনকল এসেছে। আর গত ২৪ ঘণ্টায় এসেছে ৬৫ হাজার ৯৮৪টি কল। গত ২৪ ঘণ্টায় ৬২৬৩, স্বাস্থ্য বাতায়ন, ৩৩৩ এবং আইইডিসিআর এর হটলাইনে কলগুলো আসে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার এই পরিচালক বলেন, এখন পর্যন্ত মোট ৬১টি জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন। কোনো মৃত্যু নেই। আর আপনারা জানেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু ঘটেছে। এখন পর্যন্ত ২৬ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমাদের পর্যবেক্ষণ বা চিকিৎসায় আছেন ২৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ২২ জন। আর নিজেদের বাড়িতে পূর্ণ পর্যবেক্ষণের মধ্যে আছেন ৭ জন। তিনি বলেন, এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৬০টি পিপিই সংগ্রহ এবং ৭১ হাজার কিট মজুদ রয়েছে। তিনি আরও বলেন, অন্যান্য যেসব ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে, সেখান থেকে তিনজনের দেহে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তাদের আইসোলেশন এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে যেহেতু এগুলো নতুন ল্যাবরেটরি, কাজেই তাদের ফলাফল আমরা নতুন করে যাচাইবাছাই করবো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 4 |
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্ব পালন করা সাবেক প্রধান পরিচারক উইলসন রুজভেল্ট জ্যারমান। তিনি ১৯৫৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রায় এগারো জন প্রেসিডেন্টের সময় সেবা দিয়ে গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৯১ বছর। তিনি প্রথমে হোয়াইট হাউসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ নিয়েছিলেন। পরে কাজ করেছেন দারোয়ান হিসেবেও। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জ্যারমানকে প্রধান পরিচারক পদে পদোন্নতি দেন। এর কয়েকদশক পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন। তার সময় জ্যারমান লিফট অপারেটর হিসেবে অবসরে যান। মিশেলের আত্মজীবনী বই 'বিকামিং'এ জ্যারমানের একটি ছবিও রয়েছে। জ্যারমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিশেল। জানিয়েছেন, তার মতো একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে তাদের পরিবার গর্বিত। আমাদেরসহ হোয়াইট হাউসে ফার্স্ট ফ্যামিলিগুলোকে দশকের পর দশক অসাধারণ সেবা দিয়ে সহযোগিতা করেছেন তিনি। জর্জ ডাব্লিউ বুশ ও তার স্ত্রী ফার্স্ট লেডি লরা বুশও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। লরা বুশ এনবিসি সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, সকালের শুরু ও রাতে ফিরে আসার সময় আমাদের যে মানুষটির সাথে দেখা হতো তিনি ছিলেন জ্যারমান।সূত্র : দ্যা গার্ডিয়ান | 3 |
মাঠের পারফরম্যান্সে গত এক দশকে খুব একটা সাফল্য নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরোয়া লিগে এবং ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে ধুঁকছে ইংলিশ ফুটবলের অভিজাত ক্লাবটি। পারফরম্যান্সের বিচারে পিছিয়ে থাকলেও নিট খরচে সবার ওপরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ সময়ে খেলোয়াড় বিক্রির চেয়ে খেলোয়াড় কিনেই বেশি ৯০৪ মিলিয়ন পাউন্ড খরচ করছে তারা। ম্যানইউর ঠিক পরের অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। তাদের খরচ ৮২৮ মিলিয়ন পাউন্ড। এ তালিকায় তিন নম্বরে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি-নেইমারদের ক্লাবের খরচ ৭৯২ মিলিয়ন পাউন্ড। একমাত্র স্প্যানিশ ক্লাব হিসেবে তালিকায় আছে বার্সেলোনা। খরচ ৫৪৭ মিলিয়ন পাউন্ড। | 6 |
বন্দর নগরী চট্টগ্রামের ওপর দিয়ে কালবৈশাখীর ঝড় বয়ে গেছে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বুধবার সকালের দিকে চট্টগ্রামে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে। পাশাপাশি মাঝারি ধরনের বজ্রবৃষ্টিও হয়েছে। তবে এটা বেশি সময় স্থায়ী হয়নি। এদিকে, কালবৈশাখী ঝড়ে নগরীর অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহেও ব্যাঘাত ঘটে। এমনকি কোনো কোনো স্থানে রাস্তাঘাটে পানিও জমে যায়। তবে এই ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্তব্যরত আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, বুধবার ভোর থেকে বাতাস বইতে শুরু করে। কিছু সময় পর হঠাৎ করে বাতাসের গতিবেগ বেড়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে কালবৈশাখী ঝড় বয়ে যায়। চট্টগ্রামে যখন কালবৈশাখী বইছিল তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৬৫ কিলোমিটার। প্রায় আধ ঘণ্টা স্থায়ী ছিল এই কালাবৈশাখী। মৌসুমের প্রথম এই কাল বৈশাখীর প্রভাবে কোনো কোনো স্থানে শিলাবৃষ্টিও হতে পারে।আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ তৈরি হয়েছে। তার প্রভাবে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সাথে ঝড়ো হাওয়া বয়ে গেছ। বৈশাখ মাসে এমন পরিবেশ প্রকৃতির স্বাভাবিক চরিত্র। এদিকে কাল বৈশাখীর সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ায় নগরীর অনেক স্থানে রাস্তাঘাটে পানি জমে যায়। নগরীতে জলাবদ্ধতা নিরসর প্রকল্পের কাজ চলছে। নালা ও খালগুলোতে বাঁধ তৈরি করে এই কাজ করা হচ্ছে। ফলে বৃষ্টির পানি বেরিয়ে যেতে না পারায় রাস্তাঘাটে পানি জমে যায়। পরে অবশ্য এসব পানি ধীরে ধীরে নেমে যায়।কাল বৈশাখী ঝড় বয়ে যাওয়ার পরও চট্টগ্রামে আকাশ ছিল মেঘলা। দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। কয়েকটি স্থানে দমকা এবং ঝড়ো হাওয়াও বয়ে গেছে। এতে নগর জীবন কিছুটা ব্যাহত হয়। বিশেষ করে কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার পর কালবৈশাখী বয়ে যাওয়ায় পথে অনেকেই ভিজে যান। তবে ঝড়ের কারণে সাময়িক গরম কমে আসায় লোকজনের মধ্যে স্বস্তিও দেখা গেছে। | 6 |
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) এর হাতে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথম ধাপের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। গত শুক্রবার পশ্চিমবঙ্গের ১১ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ২০০২ সালের 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' (পিএমএলএ) এর অধীন গ্রেফতার হওয়া পি কে হালদার ছাড়াও গ্রেফতার অন্য অভিযুক্তরা হলেন প্রাণেশ কুমার হালদার, স্বপন মিত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শারমিন হালদার। গ্রেফতারকৃত ৬ জনকেই শনিবার পিএমএলএ' এর আওতাধীন বিশেষ আদালতে তোলা হলে ৫ জনকে ইডির রিমান্ডে নেওয়া হয় এবং একজনকে জেল হেফাজতে পাঠানো হয়। | 6 |
ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে লড়ছে ভারত ও পাকিস্তান। ভারতীয় বোলারদের তাণ্ডবে ১৭২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। দুই ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিল ছাড়া আর কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। অধিনায়ক রিজওয়ান সর্বোচ্চ ৬৭ রান করেছেন। আর শাকিল করেছেন ৬২ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন মায়াঙ্ক মারকান্দে। দুটি করে নিয়েছেন রাজপুত ও যাদব। এখন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খুশদিল শাহের শিকার করে সাজঘরে ফিরেছেন ওপেনার আঙ্কুশ বেইনস। ভারতের সংগ্রহ এখন ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান। | 12 |
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে একাত্তরের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্নার শান্তি কামনা করেন মোদি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সৌধের আঙিনায় একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু'দিনের সফরে শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। পরে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। নরেন্দ্র মোদির এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরে আসেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সেই সফরে দুই দেশের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবার জাতির মাহেন্দ্রক্ষণে তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন মাইলফলক যোগ হবে বলে সরকার আশা করছে। | 6 |
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়ার পর পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মারা যাওয়া ভারতীয় ভরত মণ্ডলের (৩৩) মরদেহ ভারতে পাঠানো হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিজিবির রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১৫৯/২ এস সীমান্ত পিলারের কাছে ভরত মণ্ডলের মরদেহ হস্তান্তর করা হয়।ভরত মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামের তারাপদ মণ্ডলের ছেলে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের পুলিশ মরদেহ গ্রহণ করে। এপার থেকে বিজিবি, রাজশাহীর নৌ-পুলিশ, কাটাখালী থানার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়েছিলেন মরদেহটি হস্তান্তর করতে। বিজিবির রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।২ অক্টোবর রাতে ১০০ বোতল ফেনসিডিল নিয়ে সীমান্ত পার হয়ে এসেছিলেন মাদক কারবারি ভরত। তারপর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন খয়ের বাগান এলাকায় তিনি বিজিবির হাতে ধরা পড়েন। রাত ২টার দিকে বিজিবি সদস্যরা তাঁকে ধরে নৌকায় করে নিয়ে আসছিলেন। তখন হাতকড়া পরা অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দেন ভরত। এতে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। পরদিন ভোরে ত্রিমোহনী এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।দুপুরে সেখানেই একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। আর এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা করে বিজিবি।বিজিবির রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, 'বিএসএফ আমাদের কাছে লাশ চেয়েছিল। কিছু আইনগত প্রক্রিয়া শেষে আমরা মরদেহ তাদের কাছে হস্তান্তর করি।' | 6 |
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের দেশ হোক বা অন্য দেশ, নতুন প্রজন্মের মাথা থেকে নতুন চিন্তা বের হয়, তার ভিত্তিতে নতুন আন্দোলনের সৃষ্টি হয়। এই প্রজন্ম যেভাবে বর্তমানটাকে বুঝতে পারছে, তাতে তাদের আরও দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত 'নিরাপদ সড়ক বাস্তবায়নে রাষ্ট্র ব্যবস্থার মেরামত চাই' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্যরা ছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বক্তব্য দেন। | 9 |
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্র্যামাক শহরে প্রথমবারের মতো স্থাপন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি। রোববার ৯ ফুট উঁচূ ও ৫ ফুট প্রস্থের ভাস্কর্যে টাইলসের মধ্যে খোদাই করা বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি স্থাপন করা হয়। স্থানীয় স্টেট যুবলীগের উদ্যোগে এই প্রতিকৃতি স্থাপিত হলো। মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো জাহেদ মাহমুদ আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিকৃতির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিশিগান ১৪ ডিস্ট্রিক্টের কংগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স, ৯২ ডিস্ট্রিক্টের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো এবং ২৮ ডিক্ট্রিক্টের হাউস অব রিপ্রেজেনটেটিভ লরি স্টোন। প্রতিকৃতির সামনে লাগানো হয়েছে বাহারি রঙের ফুলের গাছ। দলীয় নেতা-কর্মীদের অর্থায়নে এই প্রতিকৃতি নির্মাণে মোট খরচ হয়েছে ৮ হাজার ডলার। প্রতিকৃতিটির নিরাপত্তার জন্য দুটি সিসি ক্যামেরা ও রাতের বেলার দর্শনার্থীদের সুবিধার্থে আলাদাভাবে আলোর ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেট যুবলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মিশিগান স্টেট থেকে একটি সম্মাননা দেওয়া হয়। স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিকের হাউস অব রিপ্রেসেনটেটিভ লরি স্টোন বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন বৃত্তান্ত উল্লেখিত সম্মাননা পত্রটি সভাস্থলে পাঠ করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান অতিথির বক্তৃতায় এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, মিশিগান স্টেট যুবলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। যুক্তরাষ্ট্র যুবলীগ অত্যন্ত গর্বিত যে যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হলো। তিনি এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য। মিশিগান স্টেট যুবলীগ এবং সেখানে বসবাসরত আওয়ামী পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন বলেন, আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে দেখে আমরা খুবই আনন্দিত। এ ভাস্কর্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম বা বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবমায় কর্মজীবন সম্পর্কে জানতে পারবে। মিশিগান স্টেট যুবলীগ সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদ বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এখানকার নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে পরিচিত করতে এর আগে মুক্তিযোদ্ধা সম্মাননা ও বিজয় দিবসের ম্যাগাজিন প্রকাশ করে যুবলীগ। এরই ধারাবাহিকতায় আমাদের অনেক দিনের শ্রমের ফসল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা। তিনি সেখানকার বসবাসরত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের সাহায্য সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র আওমী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি সিনিয়র সদস্য মো. রিয়াজুল লস্কর মিটু, ৩ মিশিগান আওয়ামী লীগ সভাপতি আবদুস শাকূর মাখন এবং মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও এর অিঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। | 4 |
পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দেয়। এতে একাত্মতা ঘোষণা করেছে জেলা পরিবহন ও পণ্য পরিবহন শ্রমিক ইউনিয়ন।গতকাল সোমবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট। এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। দ্বিগুণ ভাড়ায় তাঁদের যেতে হচ্ছে গন্তব্যে। পর্যটনকেন্দ্রগুলোতে আটকা পড়েছেন পর্যটকেরা।পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-সিলেট জেলা অটো টেম্পো, অটোচালক শ্রমিক জোটের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার। সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের ওপর করা মামলা প্রত্যাহার। ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সব ধরনের হয়রানি বন্ধ। মেয়াদোত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরান ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে সব ধরনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা।মৌলভীবাজার: মৌলভীবাজারের সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। রাস উৎসবসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আসা পর্যটকেরাও জানতেন না ধর্মঘটের বিষয়ে। ফলে তাঁরা আটকা পড়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন রিসোর্ট ও কটেজের ব্যবস্থাপকেরা।এক হোটেলের ব্যবস্থাপক সতরোজিত আচার্য বলেন, এ রকম ঘন ঘন ধর্মঘটের ফলে পর্যটক যেমন কমে তেমনি আমাদের ব্যবসায়ও ক্ষতি হয়। ইতিমধ্যে কয়েকজন পর্যটকেরা আটকা পড়ে গেছে। তাঁরা বাড়িতে ফিরতে পারছেন না।'চাকরিজীবী কামরুল হোসেন ফাত্তাহ বলেন, 'হঠাৎ করে বাস বন্ধ করায় আমাদের দুর্ভোগ বেড়েছে। অধিক ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।'ব্যবসায়ী জিল্লুল হোসেন বলেন, 'করোনায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন অযৌক্তিক ধর্মঘটে ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিতে পারছি না।'এসএসসি পরীক্ষার্থী দুর্জয় দেব বলে, পরীক্ষার মধ্যে গাড়ি বন্ধ রাখা হয়েছে, এটা আমাদের জন্য দুর্ভোগের। বাধ্য হয়ে বেশি ভাড়ায় রিকশা বা সিএনজি নিয়ে পরীক্ষা দিতে যায়।'বাস-মিনিবাস চালক সমিতির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী বলেন, 'আমরা পুরো বিষয়টি জানি না। মালিক সমিতি থেকে শুধু বলা হয়েছে সিলেট বিভাগে ধর্মঘট আহ্বান করা হয়েছে।'বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, '৯ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনার ও ডিআইজির কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়। ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ওইদিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়।'তিনি আরও বলেন, 'যেহেতু প্রশাসন থেকে দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই সোমবার থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে।'জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, 'যেহেতু সমস্যা আমাদের জেলায় নেই, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে আলাপ করেছি। তারা জানিয়েছেন মৌলভীবাজারে গাড়ি চলাচল করবে।'সুনামগঞ্জ: সকাল থেকে জেলা সদরের কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে। এ সময় ধর্মঘটকারীরা সিএনজিচালিত অটোরিকশাও চলতে বাধা দেন। হঠাৎ এমন ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজের জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষকে যেতে দেখা গেছে। তবে গুনতে হয়েছে বাড়তি ভাড়া।সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য পৌর এলাকার বাসিন্দা বিশ্ব সরকার বাসা থেকে বের হয়ে গাড়ি না পেয়ে পড়েছেন বিপাকে। বিশ্ব সরকার বলেন, 'বাস না পেয়ে মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। এ ছাড়াও ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সবজিচাষিরা পড়েছেন আরও বিড়ম্বনায়।সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, 'শ্রমিকেরা বাস না চালালে আমাদের বন্ধ রাখতেই হবে।' | 6 |
একটি গাছে ধরেছে ৮৩৯টি টমেটো! গাছে বললেও বিষয়টি খাটো করে দেখানো হয়। প্রকৃতার্থে একটি ডালেই ধরেছে এতগুলো টমেটো! টমেটোগুলো আকারে ছোট। এর পোশাকি নাম চেরি টমেটো। ব্রিটেনের এক ব্যক্তি এই কৃতিত্বের অধিকারী। যোগ্য সম্মানও তিনি পেয়েছেন। গিনেস বইয়ে নাম উঠেছে তার। বীজ থেকে টমেটো গাছের চারা বানান প্রথমে। পরে সেই চারাগাছের যত্ন নিয়েই সাফল্য অর্জন করেন তিনি। তার সাফল্যের রাস্তায় পৌঁছানোর কথা পড়তে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ছিল না। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী হওয়ার কারণে এমনিতেই কাজের চাপ খুব বেশি। অনেকটা সময় অফিসে কাটাতে হয় তাকে। তার বাইরেও সময় বের করতে হয়েছে গাছের দেখভালের জন্য। মূলত ছুটির দিনেই গাছের দেখভাল করার সময় পেতেন তিনি। প্রতি সপ্তাহে ওই ছুটির দিনে তিন থেকে চার ঘণ্টা ব্যয় করতেন গাছের জন্য। টমেটোগুলো তোলার সময় স্থানীয় পুলিশকেও খবর দিয়েছিলেন স্মিথ। যাতে সত্যিই যে গাছটির একটি ডালে এতগুলো টমেটো ফলেছিল, তার প্রমাণ থেকে যায়। ওই একটি ডালে ৮৩৯টি টমেটো ধরেছিল, যা দেখে তাজ্জব হয়ে যান স্থানীয়রা! স্মিথের আগে টমেটো ফলানোর রেকর্ড ছিল গ্রাহাম ট্যান্টার নামে এক ব্যক্তির। গ্রাহামের রেকর্ড ভেঙে ফেলেছেন স্মিথ। ২০১০ সালে গ্রাহাম একটি ডালে ৪৪৮টি টমেটো ফলিয়ে রেকর্ড করেছিলেন। ১১ বছর পর তার দ্বিগুণ টমেটো ফলালেন স্মিথ। এই প্রথম চাষাবাদে রেকর্ড করলেন না তিনি, এর আগেও ব্রিটেনের সবচেয়ে বড় টমেটো গাছ বানানোর রেকর্ডও রয়েছে স্মিথের ঝুলিতে। সূত্র: দ্য সান বিডি প্রতিদিন/কালাম | 5 |
এ মাসের শেষ সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য ২৫ জনের ব্রাজিল দল বেছে নিলেন তিতে। প্রথমবার ব্রাজিল সিনিয়র দলের প্রধান স্কোয়াডে ডাক পেলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। দলে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমারও। জানুয়ারিতে চোটের কারণে ব্রাজিলের জার্সি গায়ে গত রাউন্ডের যোগ্যতাপর্বে খেলতে পারেননি নেইমার। তবে প্যারিস সাঁ-জাঁ তারকা চোট সারিয়ে ইতিমধ্যেই মাঠে ফিরেছেন। তাই ব্রাজিলের জাতীয় দলেও পুনরায় ডাক পেলেন তিনি। মার্টিনেলি গত বছর অলিম্পিক্সে ব্রাজিলের সোনাজয়ী দলের সদস্য ছিলেন। তবে সেই দলকে অনুর্ধ্ব ২৩ দল হিসাবেই ধরা হয়। তা আন্তর্জাতিক ম্যাচের সম্মানও পায় না। তাই সরকারিভাবে এইবারই প্রথম সিনিয়র স্কোয়াডে ডাক পেলেন মার্টিনেলি। ২০ বছর বয়সি আর্সেনাল তারকা অবশ্য ২০১৯ সালে কোপা আমেরিকার আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন। এই পর্বের ম্যাচে মার্টিনেলির পাশাপাশি তাঁর আর্সেনাল সতীর্থ গ্যাব্রিয়েল মাগালেয়াসও দলে ডাক পেয়েছেন। তিনি অবশ্য এর আগেও সিনিয়র দলের হয়ে ডাক পেয়েছেন। এমনকী ম্য়াচ ডে স্কোয়াডেও ছিলেন। তবে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এছাড়া রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসেমিরো, লিভারপুল গোলরক্ষক অ্যালিসন, চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভার মতো নিয়মিতরাও দলে সুযোগ পেয়েছন। ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট অর্জন করেছে। তাই এই ম্যাচগুলিতে তিতের কাছে পরীক্ষা-নিরীক্ষা করারও সুযোগ থাকছে। চিলি, বলিভিয়া ম্যাচ ছাড়া গতবার মাঝপথে স্থগিত হওয়ার আর্জেন্তিনা ম্যাচেও আবার মাঠে নামতে হবে সেলেসাওদের। যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেই ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। | 12 |
বনানীতে হাজারও মানুষের অংশগ্রহণে শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের (৮) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম জানাজা পড়ান। এর আগে জায়ানের মরদেহ বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে আনা হয়। বনানী কবরস্থানে তাকে শায়িত করা হবে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন জায়ানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দুদিন আগে থেকেই জানাজার জন্য মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বিশাল সামিয়ানা ও নিচে চট বিছানো হয়। জানাজায় অংশ নেন- আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শেখ ফজলে নূর তাপস, আকবর খান পাঠান ওরফে ফারুক, মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. এনামুর রহমান, মেয়র আতিকুল ইসলাম প্রমুখ। এর আগে বুধবার বেলা দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ শেখ সেলিমের বাসায় আনা হয়। বেলা ২টা ৪০ মিনিটে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন। বিকেল ৩টা ৪৭ মিনিটে তিনি বেরিয়ে যান। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় গত (২১ এপ্রিল) রোববার ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। এ ঘটনায় জায়ান চৌধুরী নিহত এবং তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হন। | 6 |
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। এর থেকে ভালোভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে পারতেন না বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা। তবে উদ্যাপনের জন্য অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না তাঁরা। এক দিন পরেই যে আরেকটি লড়াইয়ে মাঠে নামতে হচ্ছে তাঁদের।আজ শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে বলে-কয়ে হারানোর পর এই ম্যাচেও তেতে থাকবেন বাবর-রিজওয়ানরা। বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটকে একপ্রকার টালমাটালই করে দিয়েছিল নিউজিল্যান্ড। সফরে গিয়েও ম্যাচ শুরুর আগ মুহূর্তে নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। কিউইদের দেখাদেখি পাকিস্তানে সফর স্থগিত করে দিয়েছিল ইংল্যান্ডও। দেশটিতে ভালোভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে এই দুটি সফর স্থগিত।পাকিস্তানের চোখে বড় দায়টা নিউজিল্যান্ডেরই। তারা পুরো বিষয়টা পিসিবিকে অবহিত না করেই সফর স্থগিত করে দিয়েছিল। বিষয়টা সে সময় ভালোভাবে নেননি বাবররা। এ ঘটনার পর প্রথমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের দুই দলের অতীত ইতিহাসও এগিয়ে রাখছে বাবরদের। মোট পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে তিনবার জয়ের শেষ হাসি পাকিস্তানের। ভারতের বিপক্ষে ম্যাচের পর চারদিক থেকে প্রশংসা বন্যায় ভাসছেন বাবররা। পাকিস্তান কিংবদন্তি ইমরান খান থেকে শুরু করে লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন-কে নেই।এসব তো আছেই। ব্যাটে-বলে দুই বিভাগেই নিজেদের সেরা ফর্মে আছেন বাবর-আফ্রিদিরা। তবে কিউইদের দুশ্চিন্তার বড় কারণ হতে পারেন শাহিন আফ্রিদি। ভারতের বিপক্ষে তাঁর প্রথম দুই ওভারের স্পেলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।অবশ্য ছেড়ে কথা বলার পাত্র নয় নিউজিল্যান্ডও। সুপার টুয়েলভের তিন দিন পেরিয়ে গেলেও আজ প্রথম মাঠে নামবেন কেন উইলিয়ামসন-মার্টিন গাপটিলরা। আইসিসি ইভেন্টে প্রতিবারই দারুণ সমীহজাগানিয়া দল নিউজিল্যান্ড। যদিও তাদের বাধা একটাই-সেমিফাইনালের বাধা পেরোতে না পারা। ওয়ানডে বিশ্বকাপে সেই গেরো খুলতে পারলেও টি-টোয়েন্টির আগের ছয় আসরে সর্বোচ্চ সাফল্যে-সেমিফাইনাল। মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে প্রস্তুতিটা কতটা হয়েছে সেই প্রশ্ন থাকছে। দুটি ম্যাচেই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা।এরপরও আশাবাদী কিউই অধিনায়ক উইলিয়ামসন বলেন, 'টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা পাকিস্তানকে হারাতে সক্ষম হব।' | 6 |
ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে 'বাহুবলী' খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর' পড়েছে বিপাকে। দুই দিন আগেও জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়েই অর্থাৎ ৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু গতকাল তেলুগুর একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি 'আরআরআর'। এই ছবি বিপুলসংখ্যক দর্শককে আবার হলমুখী করবে বলে আশাবাদ ছিল ছবি-সংশ্লিষ্টদের। কিন্তু এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় ছবিটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে- এ নিয়ে কোনো সন্দেহ নেই।বক্স অফিস ফ্রিক জানিয়েছে, আগের রাইটস থেকে ৬০ শতাংশ কেটে নতুন চুক্তিতে যেতে চাচ্ছেন অন্ধ্র প্রদেশের পরিবেশকেরা। কারণ টিকিটের মূল্য সেখানে কমেছে। তাঁরা লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে এক অন্ধ্র প্রদেশেই ১০০ কোটির মতো ছবির রাইটস কমবে। অন্যদিকে বলিউডের বাজার এখন ভালো নয়। তার ওপর দিল্লির সিনেমা হল বন্ধ। এই ছবির হিন্দি রাইটস রেকর্ড পরিমাণ (১৪০ কোটি রুপি)। মানে হিট হতেই হিন্দিতে প্রায় ২৮০ কোটি রুপি আয় লাগবে। এখন পরিবেশকেরা ২৫ কোটির মতো দিতে চাচ্ছেন। মানে আগের রাইটস থেকে ৮০-৮৫ শতাংশ কমেছে।এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে সিনেমা হলগুলো। তাই সেখানেও মুক্তি দিতে চাচ্ছেন না পরিবেশকেরা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মুক্তি দিলে আরআরআর-কে কমপক্ষে ২৫০ কোটি রুপির ক্ষতি বইতে হবে।ছবির বাজেট ইতিমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তুমুল প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট আরও বাড়বে। সব মিলে উভয় সংকটে পড়ে 'আরআরআর' নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।'আরআরআর' ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে। | 6 |
হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি এয়ারলাইনসের বিমানে রওনা হন তিনি। প্রথমে শোনা যাচ্ছিল, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রিকে সাথে নিয়ে হজ করতে যাবেন সাকিব। তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্ত্রী ও কন্যা এখনো যুক্তরাষ্ট্রেই আছেন। তাই একাই হজ পালন করতে গেছেন সাকিব। হজে যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে সাকিব লেখেন, 'এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সবার নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সবার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল - সাকিব।' | 12 |
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের উদ্যোগে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেল গত ১৪ ফেব্রুয়ারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর সার্বিক সফলতা কামনা করেছেন। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্সে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। গণ্যমান্য অতিথিদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।বাংলাদেশের মানুষকে স্বল্পখরচে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদান ও উচ্চতর চিকিৎসাবিদ্যা শিক্ষা এবং দুরারোগ্য ব্যাধি ক্যানসারের ওপর গবেষণার সুযোগ ও সুচিকিৎসা নিশ্চিত করতেই নতুন এই প্রতিষ্ঠান গড়তে যাচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। উল্লেখ করা প্রয়োজন, রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার স্বপ্নের ফসল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম বেসরকারি জনকল্যাণকর সংস্থা। রণদা প্রসাদ নিজের চেষ্টায় বড় হয়েছিলেন এবং শিক্ষা বিস্তার ও স্বাস্থ্যসেবার জন্য ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি দানবীর হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।কিন্তু খুব কম বয়সে তিনি চিকিৎসার অভাবে তাঁর মাকে হারিয়েছিলেন। তাই পরবর্তী সময়ে মায়ের স্মরণে জীবনে অর্জিত সমস্ত পুঁজি বিনিয়োগ করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্ট দেশের মানুষের, বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা এবং সুচিকিৎসা নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমুদিনী ফার্মা লিমিটেড, কুমুদিনী হ্যান্ডিক্রাফটস, কুমুদিনী পোর্টস লিমিটেড এবং কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট। এর সঙ্গে নতুন সংযোজন কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ সংক্ষেপে কেআইআইএমএস কেয়ার।১৮৯৬ সালের ১৫ নভেম্বর জন্ম গ্রহণ করেন রণদা প্রসাদ সাহা। সোনার চামচ মুখে নিয়ে তিনি জন্ম নেননি। শৈশবেই বাড়ি ছেড়ে কলকাতা গিয়ে জীবনসংগ্রাম শুরু করেন। তাঁর জীবনটা রূপকথার গল্পকেও হার মানায়। স্বদেশী আন্দোলনে জেল খেটেছেন। আবার প্রথম বিশ্বযুদ্ধে ৪৯ বেঙ্গল রেজিমেন্ট যোগ দিয়ে যোদ্ধার জীবনও বেছে নিয়েছেন। যুদ্ধ শেষে কয়লা, পাট ও নৌ-পরিবহনসহ নানা ব্যবসায়ে অভূতপূর্ব সফলতা লাভ করলে তাঁর নাম ছড়িয়ে পড়ে চারদিকে। ধনবান হয়ে তিনি ভোগের জীবন বেছে না নিয়ে ব্রতী হন জনকল্যাণে। ১৯৩৮ সালে ঠাকুরমার নামে শেভাসুন্দরী ডিসপেনসারি এবং মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর মানবসেবার অধ্যায় শুরু হয়। বাংলাদেশে নারী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান মির্জাপুরে ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইলে কুমুদিনী মহিলা কলেজ এবং মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষানুরাগী হিসেবে রণদা প্রসাদ সাহা পরিচিতি পেয়েছেন। ১৯৪৪ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'রায় বাহাদুর' খেতাবে ভূষিত করে। তিনি তাঁর জীবনকালে আরও অনেক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেকের সঙ্গেই রণদা প্রসাদ সাহার ব্যক্তিগত পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। তিনি মানবসেবার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির বিষয়টিকে সবসময় গুরুত্ব দিয়েছেন। ২০১৮ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটি উপলক্ষে মির্জাপুরে কুমুদিনীতে গিয়েছিলেন। তখন তিনি আলাপচারিতায় উল্লেখ করেছিলেন, রণদা প্রসাদ সাহার কর্মকাণ্ড এবং তাঁর প্রতিষ্ঠানগুলোর প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব এতটাই অনুরক্ত ছিলেন যে তিনি তাঁর বড় মেয়ে শেখ হাসিনাকে ভারতেশ্বরী হোমসে ভর্তি করার কথাও ভেবেছিলেন।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৭ মে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় সহচরদের সহযোগিতায় রণদা প্রসাদ সাহা এবং তাঁর পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁরা আর ফিরে আসেননি। রণদা প্রসাদ সাহার পরবর্তী প্রজন্মও তাঁর আদর্শ ও দীক্ষায় অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান সম্প্রসারণ করে চলেছে। কুমুদিনী যতটা না ব্যবসা প্রতিষ্ঠান, তার চেয়ে বেশি মানুষের কল্যাণে নিবেদিত একটি আদর্শের নাম।ক্যানসার ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও কুমুদিনীর কীর্তির কথা উঠে এসেছে। এই প্রতিষ্ঠানের পরিচালক শ্রীমতী সাহার নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, শ্রীমতী সাহা বুকে পাথর চেপে এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন। খুব কম বয়সে স্বামী (ভবানী সাহা) ও শ্বশুরকে (আর পি সাহা) হারিয়ে শিশুপুত্র রাজীবকে নিয়ে দিশেহারা না হয়ে শক্ত মনের পরিচয় দিয়ে কুমুদিনীকে শুধু রক্ষাই নয়, একে বিস্তৃত করছেন। প্রধানমন্ত্রী যখন এ কথা বলছিলেন, তখন তাঁর চোখ যেমন জলে ছলছল হয়েছে, তেমনি শ্রীমতী সাহাও চোখের জল সামলাতে পারেননি। শেখ হাসিনা পঁচাত্তরে পিতামাতা, ভাই-ভ্রাতিবধূসহ স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করছেন। শ্রীমতী সাহাও মুক্তিযুদ্ধে স্বামী ও শ্বশুরকে হারিয়ে মানবসেবার কাজ থেকে নিজেকে গুটিয়ে নেননি, নিজেদের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল হতে দেননি বরং মান ও সংখ্যা বৃদ্ধিতে মনোযোগী হয়েছেন। দুই দুঃখী অথচ আত্মপ্রত্যয়ী নারীর চোখের জল উপস্থিত অতিথিদেরও আবেগাপ্লুত করেছিল।এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। কুমুদিনী নার্সিং ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ও কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় শ্রীমতী সাহা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের প্রাক্কালে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশ একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাসম্পন্ন দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। তিনি বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করে বৈজ্ঞানিক আবিষ্কারসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ বহুমুখী ভূমিকা পালন করবে। এ জন্য প্রতিষ্ঠানটির প্রাথমিক দর্শন হবে- মানবকল্যাণমূলক নানা ধরনের কার্যক্রম, বিস্তৃত উদ্যোগ, সম্পদের সুষম বণ্টনের ব্যবস্থা করে শিক্ষা খাত, চিকিৎসা খাত এবং গবেষণা ও জাতীয় অর্থনীতিতে উন্নয়নমূলক ভূমিকা রাখা।কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে ৩ লক্ষ ৪৬ হাজার ২৪৭ বর্গফুট নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কেআইআইএমএস কেয়ার। চিকিৎসাবিদ্যা শিক্ষা, চিকিৎসাসেবা প্রদান ও গবেষণার লক্ষ্যে নির্মিতব্য এই টারশিয়ারি এবং বিশেষায়িত হাসপাতালে নানা ধরনের সুবিধা থাকবে। ৩০০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতালে ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি বিভাগসহ থাকবে ল্যাবরেটরি, যার মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা পাবে। ক্যানসার রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং উপশমের জন্য থাকবে ৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত বিভাগ এবং উন্নতমানের প্রযুক্তিসংবলিত যন্ত্র ও সরঞ্জামাদি। এ ছাড়া থাকবে চিকিৎসাবিদ্যার বিভিন্ন বিভাগে গবেষণার জন্য উন্নত প্রযুক্তির গবেষণাসামগ্রীর একটি গবেষণাকেন্দ্র।একটি গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশে বেসরকারি খাতে রোগীপ্রতি একটি নির্দিষ্ট চিকিৎসার গড় ব্যয় বার্ষিক ১৪ হাজার ৬১৮ টাকা। অথচ কুমুদিনী হাসপাতালে একই চিকিৎসার জন্য মাথাপিছু বার্ষিক গড় খরচ ৬ হাজার ৬৮৫ টাকা। অর্থাৎ কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিলে জনপ্রতি রোগীর ৭ হাজার ৯৩৩ টাকা সাশ্রয় হয়। কেআইআইএমএস কেয়ারের চিকিৎসার খরচ একই প্রক্রিয়ায় নির্ধারিত হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে ৬০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব হবে। এ ছাড়া বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বিদেশ গমনের প্রয়োজন উল্লেখযোগ্য হারে কমে যাবে। এভাবেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। জাতীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব স্বাভাবিকভাবেই পড়বে। মানবতার কল্যাণে কুমুদিনীর এই স্বপ্নযাত্রার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। | 8 |
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করেও হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে ক্রেগ অরভিনের দল। জিম্বাবুয়ের ব্যাটার-বোলারদের দলীয় পারফরম্যান্সে ম্লান হয়ে গেছে দাসুন শানাকার সেঞ্চুরি। ২২ রানের এই জয়ে জিম্বাবুয়েন অধিনায়ক অবশ্য বেশি কৃতিত্ব দিলেন বোলারদেরই। এই জয়ে ২০১৭ সালের পর আবারও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি জিম্বাবুয়ের সামনে।পাল্লেকেলেতে আগে ব্যাট করে ৩০২ রানে ভালো স্কোর পায় জিম্বাবুয়ে। সেঞ্চুরি না পেলেও ৯১ রানের কার্যকর এক ইনিংস খেলেন অরভিন। উইকেটে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ ছিল জানিয়ে ম্যাচ শেষে অরভিন বলেন, 'বল ব্যাটে আসছিল ভালোমতো, তাই ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম স্পিনাররা আজ সুবিধা পাবে।'ম্যাচে অবশ্য পেস বোলাররাই দাপট দেখিয়েছে। আরও নির্দিষ্ট করে বললে ব্লেসিং মুজরেবানি ও টেন্ডাই চাতারা নিয়েছেন ৩টি করে উইকেট। ৬৩ রানের মধ্যে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন জিম্বাবুয়ের বোলাররা। প্রথম ম্যাচের চেয়ে এদিন নিয়ন্ত্রিত বোলিং করেছে বোলাররা। পেসারদের কৃতিত্ব দিয়ে অরভিন বলেন, 'প্রথম ম্যাচে আমাদের বোলাররা কিছুটা খাটো লেংথে বোলিং করেছে। কিন্তু এদিন পেস বোলাররা দারুণ করেছে। দ্রুত কিছু উইকেট তুলে নিয়েছে। ম্যাচ জেতার পথে আমরা চাপে ছিলাম। কিন্তু ছেলেরা দারুণ খেলেছে। জয়ের জন্য তারা মরিয়া ছিল।'জয়ের এই ক্ষুধাই সাফল্য এনে দিয়েছে জিম্বাবুয়েকে। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল এশিয়ার বাইরে নিজেদের শততম ওয়ানডে। মাইলফলকের এই ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে সিরিজে সমতায় এনেছেন সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা। এখন তাঁদের সামনে সিরিজ জয়ের হাতছানি। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবে জিম্বাবুয়ে। | 12 |
প্রথম ডোজের টিকা বন্ধ হওয়ার আশঙ্কায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট সেন্টার টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছিল। সোমবার সকাল থেকে অসংখ্য নারী ও পুরুষকে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। তবে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ডোজ টিকাদান বন্ধের জন্য বলা হলেও কাল থেকে আরও পাঁচদিনের জন্য বাড়ানো হয়েছে। সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাননি। টিকা নিতে আসা নারী ও পুরুষদের একটি বড় অংশ স্থানীয় সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কাজ করেন বলে জানা গেছে। তারা বলেন, টিকা নেওয়ার জন্য প্রতিদিন কারখানা থেকে ছুটি নেওয়া সম্ভব নয়। কারখানার মালিকরাও তাদের টিকা নেওয়ার জন্য ছুটি দিতে চান না। পোশাককর্মী পারুল বেগম বলেন, 'আজ টিকা নিতে আসব বলে কারখানায় অনুপস্থিত ছিলাম। টিকা তো নিতে পারলাম না, কালকে আবার কীভাবে আসব? এক দিন কাজ না করলে বেতন থেকে টাকা কেটে রাখে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেক মানুষ।' গৃহিণী পলি আক্তার বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম ডোজ টিকাদান বন্ধ হয়ে যাবে বলে শুনেছেন তিনি। তাই বেশ সকালে টিকাকেন্দ্রে এসেছেন। টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা ব্র্যাকের স্বাস্থ্য সহকারী বলেন, প্রতিদিন তাদের টিকাদানকেন্দ্রের মাধ্যমে ২৫ হাজার জনকে সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে। তবে অন্য দিনের তুলনায় আজ অনেক মানুষ ভিড় করেছিলেন। সবাইকে টিকা দেওয়া সম্ভব না হওয়ায় অনেকেই ফেরত গেছেন। জানতে চাইলে ঢাকার সিভিল সার্জন বলেন, প্রতিদিন কেন্দ্র থেকে ৪ বুথে ২০ হাজার থেকে ৩০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ হয়ে যেতে পারে, এমন খবরে হঠাৎ মানুষের চাপ বেডেছে। তবে সরকার এখনো প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আজ যারা টিকা না পেয়ে ফেরত গেছেন, তারা কাল কেন্দ্রে এলে টিকা নিতে পারবেন বলে জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, হাজার হাজার টিকা-প্রত্যাশীর উপচে পড়া ভিড়। সাভারে আরও টিকা কেন্দ্র রয়েছে। জনস্রোতের কথা বিবেচনা করে বাড়ানো হয়েছে টিকা কেন্দ্র। আর সবচেয়ে বড় কথা হলো, ২৮ ফেব্রুয়ারির পরও আমাদের এখানে টিকা নেওয়া যাবে ৫ মার্চ পযর্ন্ত। হতাশ হওয়ার কিছু নাই। বিডি প্রতিদিন/এমআই | 6 |
ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রথম প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর আর নেই। আজ শনিবার ফ্রান্সে নির্বাসিত অবস্থায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৮৮ বছর। খবর রয়টার্স ও এএফপির। জানা গেছে, প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর দীর্ঘ অসুস্থতার পর শনিবার প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিজ দেশে তার সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলে এক পর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। বাকি জীবন তার সেখানেই কাটে। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ জানুয়ারি শুরু হয়ে উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ৭০টি দেশের ২২৫টি ছবি দেখানো হবে এবারের উৎসবে। এর মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে ৫টি, ট্রিবিউটে ২টি, বাংলাদেশ প্যানোরমাতে ৯টি, ওয়াইড অ্যাঙ্গেলে ৬টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭টি, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭টি, স্পিরিচুয়াল সেকশনে ২৯টি, চিলড্রেন ফিল্ম সেশনে ১৮টি, শর্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি ছবি দেখানো হবে।উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ছবি বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীন ও সৃজনশীল নির্মাতাদের ছবিকে প্রাধান্য দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। তিনি বলেন, 'সব ছবি যে একই মানের হবে এমনটি নয়। তবে আমরা বিশেষভাবে ইনডিপেন্ডেন্ট ও আর্টিস্টিক ছবিকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।'উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে মারি ইভানোভার প্রথম ছবি 'দ্য অ্যাঙ্গার'। এ বছর বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত ছবি আছে। বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। আছে সাইদুল আনাম টুটুলের 'কালবেলা', নূরুল আলম আতিকের 'লাল মোরগের ঝুঁটি', প্রসূন রহমানের 'ঢাকা ড্রিম', শবনম ফেরদৌসীর 'আজব কারখানা', এন রাশেদ চৌধুরীর 'চন্দ্রাবতী কথা' ইত্যাদি।এ বছর নতুন একটি শাখা খোলা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল নামে। এই শাখায় দেখানো হবে জার্মানিপ্রবাসী বাংলাদেশি চলচ্চিত্রকার শাহীন দিল-রিয়াজের ছয়টি প্রামাণ্য চলচ্চিত্র।এবারেও থাকছে 'চলচ্চিত্রে নারীর ভূমিকা' শীর্ষক সেমিনার। জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজে ছবি দেখা যাবে। | 6 |
বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকার ঝিনাই নদে বালু উত্তোলনের যন্ত্র (ড্রেজার) বসিয়ে রাস্তা ভরাটের নামে চলছে বালু বিক্রি। দিনের বেলায় লোক দেখাতে রাস্তায় ফেলা হয় বালু। রাতে লোকচক্ষুর আড়ালে চলে নদ থেকে তোলা বালু বিক্রির রমরমা ব্যবসা। রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় প্রভাবশালী একটি চক্র দিনের পর দিন এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীদের।সরেজমিন দেখা গেছে, কাঞ্চনপুর ছনকাপাড়া থেকে কোদালিয়াপাড়া হয়ে আদাজান পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে বালু ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে ড্রেজার। আর এ রাস্তা ভরাটের নামে কাঞ্চনপুর পশ্চিমপাড়া ঝিনাই নদের মাজমের দও এলাকা থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, কবরস্থান, আবাদি জমি, কাঁচা-পাকা সড়কসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।নতুন করে আরও অনেক স্থাপনা হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন দ্রুত বন্ধ করতে না পারলে নদীতীরবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর ভিটেবাড়িসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে ধসে যাওয়ার শঙ্কা করছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় বালু ফেলার নাম করে নদীতে ড্রেজার বসিয়ে দেদার চলছে বালু বিক্রি। দিনের বেলায় লোক দেখাতে রাস্তায় অল্প অল্প করে বালু ফেলা হলেও রাতে লোকচক্ষুর আড়ালে ভরাট করা হচ্ছে ব্যক্তিমালিকানা বাড়ি ও পুকুর-ডোবা। গত কয়েক সপ্তাহে কোদালিয়াপাড়ার আশরাফ হোসেন, শাহজাহান মিয়া, মিজানুর রহমান, মামুনের ভিটেবাড়ি এবং পুকুর ভরাট করা হয়েছে। নালা ভরাট করা হয়েছে আরও কয়েকজনের।অভিযোগ রয়েছে, ছনকাপাড়া, কোদালিয়াপাড়ার অসংখ্য বাড়িতে মাটি ভরাটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ বালু ব্যবসায়ীরা।এদিকে রাস্তার কাজে মাটি ভরাটের জন্য এ প্রকল্পে যথাযথ নিয়মে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও অবৈধ ড্রেজার দিয়ে বালু ফেলা হবে কেন-এমন প্রশ্ন রেখে স্থানীয় কৃষক ছানোয়ার হোসেন বলেন, এলাকাবাসী ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিতে গেলে ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা ধরনের হুমকি দেন।ভুক্তভোগী আবু সাইদ বলেন, একটি সরকারি রাস্তা করতে গিয়ে আরেকটি রাস্তা নদীগর্ভে ফেলার ব্যবস্থা করছেন তাঁরা। এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরসহ বিভিন্ন স্থানে আবেদন করেও ফল পাওয়া যায়নি।এ বিষয়ে ড্রেজার মালিক জাকির হোসেন মোবাইল ফোনে বলেন, 'ঠিকাদার আমাকে রাস্তায় মাটি ফেলার কন্ট্রাক্ট দিয়েছেন।'ঠিকাদার মেসার্স তাপস ট্রেডার্সের প্রতিনিধি ফরিদ আহমেদ বলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন রাস্তার এ কাজটি এনেছেন।উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন মোবাইল ফোনে বলেন, 'এলাকা ও রাস্তার উন্নয়নের স্বার্থে ড্রেজার দিয়ে রাস্তায় মাটি ফেলার কাজে সহযোগিতা করছি মাত্র।'এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, 'রাস্তায় সাইড বাই সাইড মাটির কাজ ধরা আছে। বালু ফেলার জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া আছে। ড্রেজার ব্যবহার করে বালি ফেললে সে দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। আমরা ড্রেজার ব্যবহারের বিপক্ষে।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন বলেন, 'ড্রেজার বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। ইতিমধ্যে বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করাসহ মালিকদের জরিমানা করা হয়েছে। ড্রেজারের বিরুদ্ধে অভিযোগ পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।' | 6 |
কঙ্গোর সামরিক আদালত দেশটির আটজন সেনা সদস্য ও তিনজন বেসামরিক লোককে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির অভিযোগ আনা হয়েছিল। গতকাল শুক্রবার প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। আদালতের সভাপতি কর্নেল কেলি ডায়াঙ্গা অপরাধীদের সহযোগিতা, যুদ্ধাপরাধ এবং বিদ্রোহমূলক আন্দোলনে অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত হওয়া তিন কর্মকর্তাসহ আটজন সেনা সদস্যের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরও তিনজন বেসামরিক লোককে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এছাড়া দুই বেসামরিক লোককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সম্পাদক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা রুহুল আমীন। তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব। শনিবার দুপুরে কার্যকরী সভায় তাকে সম্পাদক সম্পাদক নির্বাচিত করে সমিতির সদস্যরা। এদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাওলানা রুহুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
সারা দেশে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার এবং নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলার সভাপতি মোহাম্মদ আলী তোহা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন যুব অধিকার পরিষদের নগর আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাঈম প্রমুখ। | 6 |
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধির মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৮ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ৪২ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫,২৭৮ জন এবং শনাক্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১০,২৬৮ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন সাত কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ১৩৪ জন এবং মারা গেছেন ৯ লাখ ৩৫ হাজার ৩৩৫ জন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১২ হাজার ১০৯ জন। এদিকে, ব্রাজিলে এখন পর্যন্ত দুই কোটি ৮২ লাখ ১৮ হাজার ১৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ছয় লাখ ৪৪ হাজার ৫৯২ জন। | 3 |
আর দু'দিন পর বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। সেরা ছন্দে থাকা বাংলাদেশ বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিসিবির কোচ নাজমুল আবেদীন ফাহিম। ইংল্যান্ড বিশ্বকাপ ও বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে বিশ্নেষণ করেছেন সাকিব-তামিমদের এই ব্যাটিং গুরু। আর নোট নিয়েছেন সেকান্দার আলী মাশরাফিদের অবস্থান বাংলাদেশের দল গঠনে সমস্যা ছিল। খেলোয়াড়দের ফর্ম নিয়ে কথা উঠেছে। দল কেমন হবে এসব নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর শঙ্কা দূর হয়েছে। বিশেষ করে ব্যাটিং পয়েন্ট অব ভিউ থেকে সন্তোষজনক পারফরম্যান্স দেখেছি। এক থেকে সাত পর্যন্ত সব ব্যাটসম্যান ভালো খেলেছে। আন্তর্জাতিক ব্যাটসম্যানের মতো খেলছে। তবে বিশ্বকাপে একটা ভালো শুরু পাওয়া গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা খুব সহজ নয়, আবার খুব কঠিনও নয়। ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে যেমন অনেক ভালো খেলতে হবে। সে তুলনায় দক্ষিণ আফ্রিকা একটু হলেও সহজ হবে। সেই দিক থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ আছে। যদি জয় দিয়ে শুরু করতে পারে তাহলে দারুণ একটা আত্মবিশ্বাস দেবে। আর একবার আত্মবিশ্বাস পেয়ে গেলে বাংলাদেশ দল অনেক দূর যেতে পারবে। বোলিং বোলিংটা ব্যাটিংয়ের তুলনায় খানিকটা পিছিয়ে আছে। পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ আমি বলব মুস্তাফিজ। মুস্তাফিজের মধ্যে ওই জিনিসটা আছে, যেটা আর কারও মধ্যে নেই। সে ম্যাচ উইনার। যে কোনো কারণেই হোক মুস্তাফিজের কাছ থেকে সেটা এ মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সে যদি তার মতো করে সেরা ছন্দ নিয়ে বোলিং করতে পারত, তাহলে আমরা আরও বেশি আশা করতে পারতাম। একজন নির্ভরযোগ্য ম্যাচ উইনার থাকলে অধিনায়কের জন্য ভালো হতো। এটা কেবল মুস্তাফিজই পারে। সে ছন্দে থাকলে বাকি বোলারদের সহজেই পরিচালনা করতে পারবেন অধিনায়ক। মুস্তাফিজ কিন্তু এ মুহূর্তে বোলিং ওপেন করছে না। প্রথম ১০ ওভারে আসছে না। এটা আমার কাছে বিরাট ড্রপ মনে হয়। প্রথম ১০ ওভারে যদি মুস্তাফিজকে পাওয়া যেত তাহলে সাইফউদ্দিনকে মাঝে বেশি ব্যবহার করা যেত। কারণ ওপেনিংয়ে সাইফউদ্দিন অনেক বেশি কার্যকরী বোলার না। আমার মনে হয়, এই দুর্বলতার সুযোগ অন্যরা নিতে পারে। সেজন্যই বলছি, বোলিংটা আমাদের একটু প্রশ্নবোধক। তবুও আমি বলব, যে দলটা আছে এটা পরিপূর্ণ একটা দল। এটা বিশ্বকাপের শ্রেষ্ঠ দল না, তবে যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। ব্যাটিংয়ের গভীরতা আগে যেটা হয়েছে, সব সময় তিনজনের বেশি ব্যাটসম্যান রানে থাকত না। এখন যেটা আছে সেরা সাতের সবাই ভালো ফর্মে, প্রত্যেকে রান করছে। সেরা সাতের পর হয়তো আমরা সাইফউদ্দিন ও মিরাজকে দেখতে পাব। সাইফউদ্দিন ও মিরাজকে আমি ওই জায়গায় রাখতে চাই না। ওরা অলরাউন্ডারও ঠিক না, কিছু রান করতে পারে। সাপোর্ট দিতে পারবে। টপ সাতে ভালো ব্যাটসম্যান আছে। সাইফউদ্দিন, মিরাজ ও মাশরাফির কারণে টেইলটাও বেশ শক্তিশালী। ঠিক অলরাউন্ডারের জায়গায় আমি ওদের আনতে চাই না। ওরা বোলার হিসেবেই খেলবে, ব্যাটিংয়ে ওরা সাপোর্ট দেবে। কারণ অলরাউন্ডার বলতে আমার মনে হয় বেন স্টোকসের কথা, সাকিব আল হাসানের কথা। যারা ব্যাটিং ও বোলিংয়ে সমানভাবে পারদর্শী। ওই জিনিসটা আমরা সাইফউদ্দিন বা মিরাজের কাছ থেকে আশা করতে পারব না। ব্যাটিংটা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। শীর্ষ সাতের মধ্যে চার-পাঁচজন ধারাবাহিক রান করছে। কন্ডিশন একেক দেশের কন্ডিশন একেক রকম হয়। আয়ারল্যান্ডের কন্ডিশন ইংল্যান্ডের মতো নয়। উইকেটের প্রিপারেশনও ভিন্ন। যেটুকু দেখেছি, ইংল্যান্ডে যথেষ্ট সুইং হবে। বাউন্স কিছুটা আছে। ধীরে ধীরে হয়তো উইকেটগুলো সহজ হবে। তবে প্রথম দিকে মনে হয় না অনেক রান হবে। পেস বোলারের তুলনায় স্পিনারদের কিছুটা সাহায্য পেতে দেখেছি। আর একটু সময় গেলে বোঝা যাবে, আসলে উইকেটগুলো কেমন হবে। কন্ডিশনে অভ্যস্ত হওয়াটা খুবই জরুরি। কোন বোলার কেমন বোলিং করছে, বল কোন দিকে যাচ্ছে একটু না খেললে অভ্যস্ত হওয়া যাবে না। আশা করছি, ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ দিয়ে সেটা হবে। কি ফ্যাক্টর আমার কাছে মনে হয়, এই বিশ্বকাপে সাকিব অনেক ভালো ব্যাটিং করবে। ত্রিদেশীয় সিরিজে তাকে খুবই ভালো ব্যাটিং করতে দেখলাম। আমার মনে হয়, এই বিশ্বকাপে সাকিব অনেক রান করবে। ওর অলরাউন্ড পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ এবং সে খুব ক্ষুধার্ত। এই অ্যাপ্রোচটা যদি তার থাকে তাহলে দলের জন্য বিগ প্লাস পয়েন্ট হবে। সমান সুযোগ এই বিশ্বকাপে আফগানিস্তানকে দুর্বল আর ইংল্যান্ডকে শক্তিশালী বলা ঠিক হবে না। এখানে দলগুলোর মধ্যে পার্থক্য হলো ১৮ আর ২০। এটা কিন্তু অনেক বড় পার্থক্য না। আগের বিশ্বকাপগুলোতে দেখেছি এমন একটা দল থাকে যার সঙ্গে সবাই জিতে যায়। এই বিশ্বকাপে আমার মনে হয় সেটা সম্ভব হবে না। সবাই যথেষ্ট শক্তি রাখে। একটা সমস্যা হতে পারে আবহাওয়া। আমরা এরই মধ্যে দুটো খেলা পরিত্যক্ত হতে দেখেছি। বিশ্বকাপ আসতে আসতে আরও ক'টা হয় এবং সেটা কতটা ভয়ানক পরিণতির দিকে পৌঁছায় সেটা গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে, বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে কোনো দল। বাস্তবসম্মত ফল বাস্তবসম্মত বলতে, যদি আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতি তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হবো। তখন মনে করব এই বিশ্বকাপেও আমরা সফল। এর বাইরে যদি অন্যান্য দলের বিপক্ষে এক-আধটা ম্যাচ জিততে পারি তাহলে দ্বিতীয় রাউন্ডে আমরা যেতে পারলে সেটা হবে বোনাস। সেমিফাইনালে যাওয়াটা আমার কাছে বাস্তবসম্মত ফল মনে হয়। একই সঙ্গে এটা বিশ্বকাপ এবং সবাই ভালো দল, তাও মনে রাখতে হবে। যদি মনের মতো রেজাল্ট না হয় সেটা মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। ফেভারিট আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত তিনটি দল ফেভারিট। তারা সেমিফাইনাল খেলবে এরপর চতুর্থ দলের জন্য দু-তিনটি দেশের মধ্যে লড়াই হবে। বাংলাদেশ সেখানে একটি। যারা সুযোগগুলো বেশি নিতে পারবে তারাই চতুর্থ দল হবে। আমি আশা করব, বাংলাদেশ সেটা করতে পারবে। | 12 |
চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজা। দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে এ উৎসব পালিত হয়। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সনাতন ধর্মের অনুসারীরা দুর্গাপূজা উদযাপন করে থাকেন। দুর্গা পৌরাণিক দেবী। তিনি আদ্যাশক্তি, মহামায়া মা, শিবানী, দশভুজা, সিংহবাহনা ইত্যাদি নামেও অভিহিত। দুর্গ বা দুর্গম নামক দৈত্যকে বধ করেন বলে তার নাম দুর্গা। আবার জীবের দুর্গতি নাশ করেন বলেও তাকে দুর্গা বলা হয়। এই গানে দুর্গার স্তুতির সঙ্গে প্রকাশ পেয়েছে সম্প্রীতির বার্তাও।দেবী দুর্গা মানুষের মাঝে মাতৃরূপে বিরাজ করেন। ভক্তের কাছে তিনি মা। মা সন্তানের সুরক্ষাদায়িনী, সব অপশক্তি বিনাশিনী, মুক্তিদায়িনী, আনন্দময়ী দুর্গা। সব অনাচার দূর করেন। তিনি ভক্তের রক্ষাকর্তী। গানটির রচয়িতা মাহবুবুল এ খালিদের রয়েছে সংস্কৃতির প্রতি আপ্রাণ ভালোবাসা। বিশেষ করে, সংগীতের প্রতি তার ভালোবাসা সব সময়ই লক্ষ্য করার মতো। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার জন্য গান রচনা করেন। তার কাছে সংগীত কোনো জাতি বা ধর্মের নয়, সংগীত সবার জন্য। এছাড়াও বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে গান লিখেছেন এ সংগীতপ্রেমী। যেমন, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ নিয়ে তিনি লিখেছেন 'ঈদ এল রে', হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও তিনি গান রচনা করেছেন। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এ সংগীতপিপাসু গীতিকার রচনা করেছেন 'বুদ্ধ পূর্ণিমা' শিরোনামের গান। এছাড়াও, খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন নিয়েও গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর | 2 |
প্রায়ই দেখা যায়, ফেসবুকে চরিত্রের ছবিগুলো ফাঁস করে দিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান কোনো বিধিনিষেধ আরোপ করে না? যেগুলো এক্সক্লুসিভ, সেগুলো দিই না। অবশ্য ফেসবুকে ছবি দিলে বন্ধুরা চরিত্রটির প্রতি আগ্রহী হন। যত দূর জানি, ৫৭০ ঐতিহাসিক ছবি। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আরও দুটি ছবিতে আপনি অভিনয় করছেন। সেসবের কী অবস্থা? ৫৭০ আশরাফ শিশিরের ছবি। আমার অংশের শুটিং শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা দুটির কাজ আপাতত বন্ধ। সবকিছু স্বাভাবিক হলে পরিচালকেরা আবার শুরু করবেন। টেলিভিশনে আপনাকে এখন দেখা যাচ্ছে কতগুলো নাটকে? বিভিন্ন চ্যানেলে চলমান প্রায় সাতটি ধারাবাহিকে আমাকে দেখা যাবে। এ মুহূর্তে কী নিয়ে ব্যস্ততা? দীপ্ত টিভির নতুন ধারাবাহিক গ্যাংস্টার গণি ভাই নাটকের শুটিং করছি। এই প্রথম কোনো বেসরকারি টিভি চ্যানেলে মাল্টি ক্যামেরায় শুটিং হচ্ছে। পুরো দৃশ্যের সংলাপ মুখস্থ রাখতে হচ্ছে। পরে একবারে ক্লোজ শট, লং শট কেটে নেওয়া হবে। দারুণ ব্যাপার। এ রকম হতে দেখেছি কেবল বিটিভিতে। তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে অভিনয়শিল্পী সংঘের জন্য কী করলেন? আমার নির্বাচনী ইশতেহারে ছিল একটি আধুনিক পরিচয়পত্র, ইউটিউব চ্যানেল ও একটি ওয়েবসাইট। প্রথম দুটি করা হয়ে গেছে। ওয়েবসাইটের কাজ প্রায় ৭০ শতাংশ হয়ে গেছে। এটা হয়ে গেলে বিশ্বের যেকোনো জায়গা থেকে অভিনয়শিল্পীরা নিজেদের পরিচয় দিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে শিগগিরই আমরা সাইটটা উদ্বোধন করতে পারব। মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় অনেক দিন হলো অভিনয় করছেন। আপনার স্বপ্ন কী? আমি বাবু (ফজলুর রহমান) ভাইয়ের মতো অভিনেতা হতে চাই। আর আমার এলাকা সন্দ্বীপের নদীভাঙন নিয়ে একটি কাজ করতে চাই। যত দূর জানি, ফ্ল্যাট গুছিয়ে ফেলেছেন। বিয়ে কবে? পাত্রী খুঁজে পাচ্ছি না। পাত্রী পেলেই বিয়ে। | 2 |
শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা চার্চ অব বাংলাদেশ সাধু আন্দ্রিয়ের মিশন ও শান্তিধামে বন্য হাতি আক্রমণ করেছে। রবিবার মিশনের সীমানার খুঁটি-কাঁটাতার দুমড়েমুচড়ে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মিশন কর্তৃপক্ষ। মিশন কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানায়, মিশনের উত্তর ও পূর্ব দিক দিয়ে সীমানার খুঁটি উপড়িয়ে কাঁটাতার দুমড়েমুচড়েও পেছনের গেট ভেঙে বাচ্চাসহ ১৭টি হাতির একটি দল মিশনের ভেতরে প্রবেশ করে। এতে মিশন সীমানার পেছনের গেটসহ ৫০ ফুট কাঁটাতার বিনষ্ট হয়। ফলে মিশনের প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মিশন কর্তৃপক্ষ। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চলতি ২০২০ সালে অনেক বড় তারকাদের হারিয়েছে ক্রীড়াঙ্গন। একে একে সবাইকে কাঁদিয়ে দুনিয়ার সঙ্গে লেনদেনের পাট চুকিয়ে তারা পাড়ি জমিয়েছেন পরপারে। এবার সেই তালিকায় যোগ হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জন এডরিচ। শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনের দিন তিনি মারা গেছেন। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২০০০ সাল থেকে লিউকেমিয়া রোগে ভুগছিলেন। ১৯৬৫ সালে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রান করেন তিনি। সেই ইনিংসে ৫২টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। কোনো ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যান তিনি। ১৯৬৫ সালে করা তার সেই রেকর্ডটি এখনো অক্ষত রয়ে গেছে। ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন এডরিচ। সেই ম্যাচটিতে তিনিই প্রথম চার হাঁকান। যা ওয়ানডের ইতিহাসে প্রথম কোনো বাউন্ডারির মার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কিংবদন্তি ইয়ান বোথাম। একটি টুইটে ইয়ান বোথান এ ব্যাপারে বলেন, 'বড়দিনের দিন সকালে উঠে একটি খারাপ খবর শুনতে হলো ও সবাইকে বলতে হলো জন এডরিচ মারা গেছেন। আমি একজন খুব সৌভাগ্যবান মানুষ ছিলাম কারণ এডরিচের সঙ্গে অনেক ভালো সময় কাটানোর সুযোগ হয়েছিল। ক্রিকেটে অবদান রাখার জন্য ১৯৭৭ সালে তাকে এমবিই খেতাবে ভূষিত করেছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি ইংল্যান্ডের হয়ে সব মিলিয়ে ৭৭টি টেস্ট ম্যাচ খেলেন। তিনি ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশের নজর কেড়েছিলেন। আর তার সময়ে যারা খেলেছিলেন তাদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান ছিলেন এডরিচ। এডরিচ ইংল্যান্ডের হয়ে প্রথম খেলার সুযোগ পান ১৯৬৩ সালে। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাওয়ার পরই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বাঘা বাঘা পেসারদের মোকাবিলা করে প্রশংসা কুড়ান তিনি। তিনি ইংলিশদের হয়ে মোট ৭৭টি টেস্ট ম্যাচ খেলে ৫ হাজার ১৮৩ রান করেন। তিনি ৪৩.৫৪ গড়ে এই রানগুলো করেন। ঘরোয়া ক্রিকেটে তিনি সারের হয়ে খেলেছেন। পৃথিবীতে প্রথম শ্রেণির ক্রিকেটে এ পর্যন্ত মোট ২৫ জন ব্যাটসম্যান সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। এডরিচ সেই ২৫ জন খেলোয়াড়দের একজন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করেন তার সতীর্থ, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। | 12 |
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন। এজন্য তিনি সব সময়ই প্রত্যন্ত এলাকায় যেন উন্নয়ন কাজ বেশি হয় সে ব্যাপারে নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ বিষয়ক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ইসলামের বিরুদ্ধে সরকার কোনো কাজ করবে না, একটি গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে। ইমামদের উদ্দেশে তিনি বলেন, এসব কথায় কান দিবেন না, ইসলামের অবমাননা হয়, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না। মন্ত্রী বলেন, যারা রাতের আধাঁরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছে, ভাঙার হুমকি দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রকল্পের পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, মাওলানা.নুর উদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুজিববর্ষের লগো সম্বলিত লালসবুজ রঙের ছাতা শতাধিক ইমাম ও আলেম ওলামাকে উপহার দেন মন্ত্রী। এ সময় ইমামরা সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। পরে আলেমরা মোনাজাত পরিচালনার মাধ্যমে দেশে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। এই কর্মশালায় ১১ উপজেলার শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। | 6 |
সুস্বাদের কারণে হাঁড়িভাঙ্গা আম সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের অন্যান্য স্থানের আম যখন শেষ হওয়ার পথে তখন এই আম বাজারে পাওয়া যায়। আনুষ্ঠানিভাবে হাড়িভাঙ্গা আম গাছ থেকে পাড়া ও বিক্রি শুরু হবে ২০ জুন (রবিবার) থেকে। ঝড়-বাদলে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে। চাষিরা ভালো দামের আশা করছেন। শ্যামপুরের আম চাষি সামছুজ্জামান বলেন, এবার ফলন ভালো হয়েছে। তবে করোনার কারণে দাম কতটুকু পাওয়া যাবে, এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি জেলা প্রশাসক আসিব আহসান মিঠাপুকুরে আমচাষিদের সঙ্গে মতবিনিময় করে বলেন, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বিপণন শুরু হবে। রংপুর নগরীর লালবাগ বাজার থেকে এই বিপণন প্রক্রিয়া শুরু হবে। রংপুরে এবার দেড় হাজার হেক্টরের বেশি জমিতে হাঁড়িভাঙ্গা আমের আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আবু সায়েম জানান, দেশের অন্যান্য স্থানের আম শেষ হয়ে যাওয়ার পর হাড়িভাঙ্গা আম বাণিজ্যিকভাবে বাজারে আসে। সংরক্ষণের কারণে এই আম বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
৭২ বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিক ডেভ স্মিথ টানা ১০ মাস ধরে করোনা পজিটিভ ছিলেন! গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ এ সময়ে ৪৩ বার পিসিআর টেস্টে নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফল পান স্মিথ। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে করোনা পজিটিভ থাকা স্মিথ ১০ মাসে ৭ বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। যদিও ডেভ স্মিথ নিজের শেষকৃত্যের পরিকল্পনাও করে রেখেছিলেন। স্মিথের স্ত্রী লিন্ডা বলেন, খুব খারাপ সময় কেটেছে। অনেকবার মনে হয়েছে তিনি আর সেরে উঠবেন না। ইউনিভার্সিটি অব ব্রিস্টল এবং নর্থ ব্রিস্টল এনএইচসি ট্রাস্টের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এড মোরান জানান, স্মিথের পুরো শরীরে ভাইরাস সংক্রমিত ছিল। বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 4 |
ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এবার মানবপাচারের মামলা হয়েছে। রাজধানীর দক্ষিণখান থানায় বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করা হয়।মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে পাঁচ-সাতজনকে। এর আগেও পাসপোর্ট অপরাধ আইনসহ অমির বিরুদ্ধে দুটি মামলা হয়।দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, আব্দুল কাদির নামের এক ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেছেন। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।পুলিশ সূত্র বলছে, ক্লাবপাড়ায় পরিচিত মুখ অমি। বিদেশে কর্মী পাঠানোর সূত্র ধরে সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অমির ঘনিষ্ঠতা আছে। তাঁর মাধ্যমেই শত শত কর্মী বিদেশে পাঠিয়ে ও প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।ঢাকার অদূরে বিরুলিয়ায় বোট ক্লাবে গত ৮ জুন মধ্যরাতে পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমিকে গ্রেপ্তারের সময় বিদেশি মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাঁকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। | 6 |
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার উদ্যোগে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পৌরসভার কালামপুর ও চান্দরা উত্তরপাড়া ( নয়াপাড়া) এলাকায় আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত ২৬ জন ভাড়াটিয়াদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে এবং চারজন বাড়ির মালিককে ১০ হাজার করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়। বিডি প্রতিদিন/এমআই | 6 |
সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্বোধন করা হয়েছে ইজি ফ্যাশন লিমিটেডের ৫৪তম শাখার। সাতক্ষীরা শহরের আবুল কাশেম সড়কের মোল্যা টাওয়ারে ইজি ফ্যাশনের নতুন শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান আসাদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইছাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরী, সিনিয়র অডিট অফিসার আতিকুর রহমান আতিক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি উপস্থিত হয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাতক্ষীরায় ইজি ফ্যাশনের এই নতুন আউটলেটে ছেলেদের জন্য সব ধরনের পোশাকের সমারোহ থাকছে। দেশি-বিদেশি পোশাকে সমৃদ্ধ ইজি ফ্যাশনের প্রতিটি পণ্য সাশ্রয়ী। সাধ ও সাধ্যের সমন্বয় রয়েছে এসব পোশাকে। ইজি ফ্যাশনের সংগ্রহে আছে ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, জিনস, বিদেশি গ্যাবার্ডিন প্যান্টসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় টি-শার্ট। সব শ্রেণির মানুষের জন্য আধুনিক, রুচিসম্মত ও উন্নতমানের পোশাকের বিপুল সংগ্রহ আছে ইজি ফ্যাশনের এই আউটলেটে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, বরিশাল, ফেনী ও নারায়ণগঞ্জের পর এবার সাতক্ষীরায় উপস্থিত ইজি ফ্যাশন। সেখান ফ্যাশন অনুরাগীরা এখন থেকে পাবেন ইজি ফ্যাশনের ফ্যাশনেবল পোশাক। | 4 |
'চন্দ্রবিন্দু' বেশ মজা করেই গেয়েছে এ গান। ঘরোয়া উপকরণে ত্বকের যত্ন নেওয়ার এমন বয়ান কে দিয়েছে কবে! গরম ও ঠান্ডা একই সঙ্গে এমন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হলে ত্বকের বিশেষ যত্ন নিতেই হবে বর্ষাকালে। ঘরে বসে সহজ উপায়ে কীভাবে ত্বকের যত্ন নিতে হবে তার পথ বাতলে দিয়েছেন রূপবিশেষজ্ঞ ও বিউটি কনসালট্যান্ট শারমিন কচি। ত্বক যদি সঠিক নিয়মে পরিষ্কার করা যায়, তাহলে ৫০ শতাংশ সমস্যা কমে যায়। সাধারণত ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখ ধোয়া হয়, তাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না। তাই সপ্তাহে অন্তত দুই দিন ত্বক ডিপ ক্লিন বা গভীরভাবে পরিষ্কার করতে হবে। ত্বক গভীরভাবে পরিষ্কার করতে বাসায় বসে ফেসিয়াল করা যেতে পারে। এ ক্ষেত্রে পাঁচ মিনিট মুখ পরিষ্কার করে, পাঁচ মিনিট স্ক্র্যাব এবং পাঁচ মিনিট ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করতে হবে। পরের ধাপে গরম পানির ভাপ নিতে হবে। ভাপ নিলে নাক ও চিবুকের ওপর থাকা শাল বেরিয়ে আসবে। এরপর ব্রণ স্টিক দিয়ে জমে থাকা শাল টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। ব্রণ স্টিক না থাকলে কালো ক্লিপের পেছনের অংশ দিয়ে নিরাপদে শাল বের করা যায়। এরপর মুখটা ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে বরফ লাগাতে হবে। গরম পানির ভাপ নেওয়ার ফলে আমাদের রোমকূপ খুলে যায়। ফলে এই রোমকূপ বন্ধ না করলে তাতে ময়লা প্রবেশ করে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। তাই বরফ ঘষে রোমকূপ বন্ধ করে দিতে হবে। এরপর ত্বকের উপযোগী ঘরোয়া প্যাক লাগাতে হবে। ঘরোয়া প্যাক বেসন সবার বাড়িতেই থাকে। সব ধরনের ত্বকের জন্য ঘরোয়া প্যাক হিসেবে বেসনের সঙ্গে গোলাপজল ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। বেসন, গোলাপজল ও মধুর মিশ্রণটি মুখে লাগান। হালকা শুকিয়ে এলে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাঁপটায় ধুয়ে ফেলুন। ঘরে মুলতানি মাটি থাকলে তা গোলাপজলের সঙ্গে মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। মসুর ডালবাটার সঙ্গে মধু ও দুধের সর মিশিয়েও মুখে লাগানো যায়। এই প্যাক ত্বকের ময়লা কাটানোর পাশাপাশি ত্বক পেলব রাখতে সহায়তা করবে। একটি পাত্রে এক চা-চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল করবে। বাড়বে ত্বকের জেল্লাও। এভাবে সপ্তাহে এক বা দুই দিন প্যাক লাগালে ত্বক ভালো থাকবে।অনুলিখন: সানজিদা সামরিন | 4 |
ফের ইহুদিবাদী দেশ ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে এটিই হবে তার সর্বশেষ ভুল। এরপর দখলদার এ অবৈধ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে। আজ বুধবার তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র হাজার হাজার কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে জেনারেল সালামি বলেন, বর্তমানে ইসলামি বিপ্লবের যোগাযোগের লাইন হাজার হাজার কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছে গেছে। জুলুম, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার বাণী স্থানান্তর করার মাধ্যমে এ অঞ্চলে আমেরিকাকে একঘরে করে ফেলা হয়েছে। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে নতুন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৩৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১২০০। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৯৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪০ হাজার।আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ২৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৭৪১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৩ হাজার ২৮৫ জন।বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৫ লাখ ৪০ হাজার ২৪২-এ। তাঁদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫৩৫ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮০ হাজার ৭০৭ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ।করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৫৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৩৪২ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৮১৯ জনের। | 3 |
করোনায় স্তব্ধ বিশ্ব। থমকে গেছে বিনোদনজগৎ। তাই বলে কি বন্ধ থাকবে কমেডি শো? বন্ধ থাকবে এনবিসি নেটওয়ার্কের জনপ্রিয় শো স্যাটারডে নাইট লাইভ (এসএনএল)? না, তা হবে না। ১৯৭৫ সাল থেকে চলতে থাকা এই শোর ৪৫তম মৌসুম সাময়িকভাবে বন্ধ থাকলেও থাকছে বিশেষ পর্ব। কেন বিশেষ? কারণ, এই পর্বে উপস্থাপক হিসেবে দেখা যাবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঘরে বসেই।এটিই এসএনএলের প্রথম কোয়ারেন্টিন ভার্সন। যদিও অনুষ্ঠানের শুরুতেই টম হ্যাঙ্কসের গলায় শুনতে পাওয়া যায়, 'কমেডি করার জন্য এটি খুব অদ্ভুত একটা সময়।' অবশ্য তারপরই টম হ্যাঙ্কস বলেছেন, 'তবে এমনিতেই জীবনের জন্য কমেডি গুরুত্বপূর্ণ। আর এ রকম সময়ে তো আরও বেশি দরকারি।' করোনার চিকিৎসার সময়ে মাথার সব চুল ফেলে দেওয়া হয়েছিল টমের। টাকমাথার টম বললেন, 'এই তো আবার চুলগুলো বড় হচ্ছে। তবে জানেন তো, কত সুবিধা। কম সময়ে গোসল সেরে ফেলতাম।' টম হ্যাঙ্কস ও রিটা হ্যাঙ্কস দম্পতি করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছেন ও সেরে উঠেছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া থেকে কী শিখলেন টম? উত্তর দিলেন, 'শিখলাম, সেখানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে ভালো, আর ৩৮ ডিগ্রি সেলসিয়াস মানে খারাপ। মানে যেভাবে হলিউড নারীদের বিচার করে আরকি।' টম মজাও করলেন, করলেন হলিউডের পুরুষতান্ত্রিক মনোভাবের সমালোচনাও।ভিডিও কলে ঘর থেকে অংশ নিয়েছেন এসএনএলের অন্য সদস্যরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোল্ডপ্লে ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী ক্রিস মার্টিন। | 2 |
গণমাধ্যমের বদৌলতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হওয়ায় আগেই ঘর বরাদ্দ পেয়েছিলেন বরিশালের হিজলার কলেজছাত্রী আসপিয়া ইসলাম। এবার যোগদান করলেন ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে (টিআরসি)। দিয়েছেন করোনা পরীক্ষা। রিপোর্ট পাওয়ার পর তাদের পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে। স্বপ্নের নিয়োগপত্র হাতে পেয়েছিলেন গত ২৫ ডিসেম্বর রাতে। তার আগেই তার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজ শুরু হয় হিজলায়। পূর্ব নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টার মধ্যেই বরিশাল জেলা পুলিশ লাইনে হাজির হন ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ পাওয়া আসপিয়াসহ ৭ জন নারী এবং ৪১ জন পুলিশ সদস্য। চোখে-মুখে তাদের খুশির ঝিলিক। দেশ সেবার স্বপ্ন। প্রথম পদক্ষেপ হিসেবে সকালে বরিশাল জেনারেল হাসপাতালে তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পেলে তাদের পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে। নতুন নিয়েগপ্রাপ্তদের দুপুরে সংবর্ধনা দেয় জেলা পুলিশ। ৭ স্তরের পরীক্ষায় পঞ্চম হলেও ভূমিহীন হওয়ায় চাকরি থেকে প্রায় বাদ পড়তে যাওয়া আসপিয়া নতুন জীবন পেয়েছেন গণমধ্যমের বদৌলতে। চাকরি এবং ঘর পেয়ে খুশি তিনি ও তার পরিবার। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী, গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি। আসপিয়ার মতো একজন সাহসী সহকর্মী পেয়ে খুশি তার নতুন সহকর্মীরা। খুশি এলাকাবাসীও। ভূমিহীন আসপিয়াকে যোগ্যতাবলে চাকরি এবং ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা। এই বিষয়টি আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি। অপরদিকে, আসপিয়ার মতো সাহসী এবং মেধাবীদের পুলিশে স্বাগত জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। উত্তীর্ণ হলেও ভূমিহীন হওয়ায় নিয়োগ দেয়া হবে না ডিসেম্বরের প্রথম সপ্তহে আসপিয়াকে জানিয়ে দিয়েছিল পুলিশ। বাংলাদেশ প্রতিদিনে এ সংক্রান্ত খবরের প্রেক্ষিতে আসপিয়াকে ঘর এবং চাকরি দেয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রী কার্যালয়। ঘর হস্তান্তর হবে মধ্য জানুয়ারিতে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে না দেওয়ায় তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানিয়েছিলেন, ৩০ জানুয়ারি থেকে এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে দেয়া হবে না এমডি নুজহাত ইয়াসমিনকে। কিন্তু আজ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি। আজ রবিবার সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান কনে ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। পরবর্তী কর্মসূচির বিষয়ে পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, 'আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।' ১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে। চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের তিনটি দাবি হলো এফডিসির এমডির অপসারণ, শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা, শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে আয়োজন না করা। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
শিক্ষাবোর্ডের নির্দেশনার পরও এক শিক্ষককে যোগদান করতে না দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে । বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ওই শিক্ষক কলেজে যোগদান করতে গেলে তাকে বের করে দেন অধ্যক্ষ। সূত্রমতে, ২০১৮ সালে অন্যায়ভাবে বহিষ্কার করা হয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবিরকে। সর্বশেষ আদালতের নির্দেশনা অনুসারে, এ বছরের ১৩ জানুয়ারি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় উল্লেখ করে তাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেয়। ভুক্তভোগী শিক্ষক হুমায়ুন কবির জানান, ২০০৬ সালে তিনি গোপালনগর আদর্শ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর কলেজের বর্তমান অধ্যক্ষ আনিসুর রহমান মজুমদার সোহেল তাকে মিথ্যা অভিযোগ এনে কলেজ থেকে বহিষ্কার করেন। পরে আদালত মামলাটি তদন্তের পর খারিজ করে দেয়। বহিষ্কার আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০১৯ সালে একটি এবং ২০২০ সালে আরেকটি রিট করেন। হাইকোর্ট কুমিল্লা শিক্ষাবোর্ডকে ৩০ দিনের মধ্যে তাকে বহিষ্কার আদেশের তদন্ত করে রিপোর্ট দিতে বলে। পরে কুমিল্লা শিক্ষাবোর্ড তদন্ত করে গত ১৩ জানুয়ারি তার বহিষ্কার আদেশ বিধিবহির্ভূত ঘোষণা করে। বৃহস্পতিবার তিনি কলেজে গেলে অধ্যক্ষ আনিসুর রহমান মজুমদার তাকে যোগদান করতে বাধা দেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে গোপালনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল বলেন, "তিনি (হুমায়ুন কবির) আরও দুইটি কলেজে চাকরি করছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অন্য অভিযোগও আছে। তাই গভর্নিং বডি তাকে বহিষ্কার করেছে। বোর্ডের তদন্তেও সেটা প্রমাণিত হয়েছে।" কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুছ সালাম বলেন, "অধ্যক্ষের বক্তব্যটি পুরোপুরি মিথ্যাচার। বোর্ডের রায়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। কোনো শিক্ষককে বরখাস্ত করতে হলে বোর্ডের অনুমতি প্রয়োজন। গভর্নিং বডি ও অধ্যক্ষ বোর্ডের অনুমতি ছাড়াই সরাসরি তাকে বহিষ্কার করে। এটা নিয়মের লঙ্ঘন। আমরা প্রয়োজনে ওই কমিটি ভেঙে দিবো। হুমায়ুন কবির চাইলে আইনি প্রক্রিয়ায় এগোতে পারেন। আমাদের সিদ্ধান্ত, হুমায়ুন কবির স্বপদে বহাল থাকবেন।" ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা বলেন, "আমি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন হুমায়ুন কবিরের চাকরিতে যোগদানে সমস্যা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।" | 6 |
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি বিমানের আসনের নিচ থেকে ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার র সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি ২২৮) দুটি আসনের নিচে তল্লাশি চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন। তিনি জানান, সকালে বিমানটি সিলেট পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৭ গ্রাম করে। এ হিসাবে ৮০টি বারে ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ রয়েছে। | 6 |
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ঘটনাস্থলেই ২ জন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আরো ৩ জন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জেলা সদরের অদূরে ধরলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টার দিকে নাগেশ্বরী থেকে যাত্রী নিয়ে একটি অটো রিক্সা কুড়িগ্রাম শহরের দিকে আসছিল। অটোরিক্সাটি ধরলা সেতুর পূর্ব দিকে পৌছালে একই দিক থেকে আসা একটি চলন্ত ট্রাক্টরের ডালা খুলে যাত্রীবাহী অটোর উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে সেখানে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান এর ছেলে অটো চালক মো. হাবিবুল্লাহ (২৪), নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের গৃহবধু রাবেয়া বেওয়া ( ৬২) এবং একই গ্রামের নুর আলী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস এর লোকজন ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। | 6 |
ডাকসু ভিপি নুরের ওপর হামলা মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। আর বিকাল ৪টায় রিমান্ডের আদেশ দিবেন আদালত। গত সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে
শাহবাগ থানা পুলিশ। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি করা হয়। রবিবার দুপুর পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত ডাকসু কার্যালয়ে ভিপি নুরের কক্ষে ও ভবনের সামনে হামলা চালানো হয়। হামলায় অন্তত ৩৫ জন আহত হন। বিডি প্রতিদিন/আরাফাত | 1 |
বিগত কয়েক দশকে মিয়ানমারযখনইকোনো সংকটে পড়েছে, তখনই আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি নিবদ্ধ হয়েছে চীনের ওপর। কেননা, বড় ভাইয়ের মতো বরাবরই মিয়ানমারের সংকটে পাশে দাঁড়িয়েছে চীন। রোহিঙ্গাসহ মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় যখনই বিশ্ব দেশটির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তখনই কূটনৈতিক সহযোগিতা দিয়ে মিয়ানমারের পিঠ বাঁচিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।সর্বশেষ গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে 'জাতিগত নিধন' হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই 'ভয়াবহ' সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র।মিয়ানমারের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং চীনের উদ্দেশ্যে বিমানে চড়ার দু'দিন পরই দেশটিকে নিয়ে বিশ্বের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করে যুক্তরাষ্ট্র।তবে মিন অং হ্লাইংসহ মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে থাকলেও চীন তাদের স্বাগতই জানাচ্ছে। এর মধ্য দিয়ে আরও একবার নিজেদের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশটির প্রতি কৌশলগত সমর্থন ব্যক্ত করলো চীন।চীনের কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেসের পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ ও মিয়ানমার সফর করেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্য ঘিরে সৃষ্ট সংকট নিরসনে মধ্যস্থতা করা। তার এই সফর ছিল তাৎপর্যপূর্ণ; কেননা, দীর্ঘদিনের বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে দুটি দেশেই বিনিয়োগ করে দূরদর্শিতা দেখিয়েছে চীন।মিয়ানমার সফরকালে দেশটির প্রেসিডেন্ট থিন কিয়াও, স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তিনি রাখাইন সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দেন। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পরিস্থিতি ও যথাযথ পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।এর আগেও যু্ক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমারা যখন মিয়ানমারের সাবেক সামরিক সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল, সে সময়ও চীনই ছিল দেশটির সবচেয়ে বড় সমর্থক এবং বৃহত্তম বিনিয়োগকারী।বিগত কয়েক দশক ধরে এভাবেই বারবার মিয়ানমারের 'বড় ভাইয়ের' ভূমিকায় অবতীর্ণ হয়েছে চীন। তবে রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক পশ্চিমা চাপের মুখে চীন ও মিয়ানমার নিজেদের সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেয় সেটাই এখন দেখার বিষয়। সূত্র: ইরাবতী
| 3 |
অবশেষে অপেক্ষার অবসান। আজ থেকে শুরু বিশ্বকাপের ডামাডোল। বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। মাসকটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। দিনের আরেক ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা।বাংলাদেশ সময় বিকেল ৪ টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। আর বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু করোনার প্রকোপে সেটি ভারত থেকে সরে আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডই। প্রথমপর্বের দুই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ মিলে মোট চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। প্রথমপর্বে গ্রুপ 'এ'তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া এবং শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ 'বি'তে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। বাছাইপর্বের ৮টি দল ছাড়াও সুপার টুয়েলভে দু'গ্রুপে আছে আরো আটটি দল। মোট ১৬ দল লড়বে এক ট্রফির জন্য। সুুপার টুয়েলভে গ্রুপ-১এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-২'তে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আজ বিশ্বকাপের পর্দা উঠলেও এই আসরের মূলপর্ব বা সুপার টুয়েলভ শুরু হবে আগামী ২৩ অক্টোবরে। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই। এখান থেকে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ নভেম্বর হবে দু'টি সেমিফাইনাল। প্রথম সেমি হবে আবু ধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে। ১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে। ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় আসরের মধ্যে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিততে সক্ষম হয়েছে চারটি দল। এগুলো দল হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। ২০১৪ ও ২০১৬ সালের মতো এবারও বাছাই পর্ব খেলে সুপার টুয়েলভে যেতে হবে বাংলাদেশকে। রাউন্ড অব সিক্সটিন বা বাছাই পর্বে শ্রীলঙ্কার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকেও খেলতে হচ্ছে। যদিও বাছাই পর্বে এ দু'দলের কোনো ম্যাচ নেই দুই গ্রুপে থাকায়। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতেই টেস্ট খেলুড়ে দেশ দুটিকে দুই গ্রুপের প্রধান করে সূচি সাজিয়েছে আইসিসি। টানা ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে ফেলেছে বাংলাদেশ। সে অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় যদিও। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর বাদ দিলে গর্ব করার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই টাইগারদের। বরং ২০০৯ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দুই সহযোগী দেশ আয়ারল্যান্ড (তৎকালীন) ও হংকংয়ের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে ধর্মশালায় ওমানও দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছিল। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছিল অভিজ্ঞতা কাজে লাগিয়ে। এই বিশ্বকাপেও অভিজ্ঞতাই শক্তি টাইগারদের। কারণ প্রস্তুতির কথা চিন্তা করা হলে খুব একটা ভালো করেনি বাংলাদেশ। দেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে স্লো ও টার্নিং উইকেট বানিয়ে। যে ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল, মাহমুদউল্লাহরা তাতে জিততে পারেনি। ওই দুটি সিরিজ জিতে আত্মবিশ্বাস নিলেও ব্যাটিং বা বোলিং থেকে পেয়েছে ভুল আত্মবিশ্বাস বা 'ফলস কনফিডেন্স'। আমিরাতের দুটি প্রস্তুতি ম্যাচ হারে যেটা স্পষ্ট করে দিয়েছে বেশি করে। টাইগারদের সমর্থন দিতে প্রবাসী বাংলাদেশিরা ম্যাচের টিকিট কিনে রেখেছেন। সুতরাং গ্যালারির সাপোর্ট থাকবে লাল-সবুজের সঙ্গে। সব মিলিয়ে দেশের ভেন্যুতে খেলার মতো আমেজ থাকবে ওমানে। যেটা কাজে লাগিয়ে একটা ভালো শুরু উপহার দিতে পারে বাংলাদেশ। | 12 |
বিশ্বব্যাপী চলমান মহামারিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর হার আগের চেয়ে বেড়েছে। এ সময় সারাবিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ৬ হাজারেরও বেশি মানুষ। শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৬০২ জন। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৯ অক্টোবর), সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ২৪ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মোট ৪৯ লাখ ২০ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ২১ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৪৯৪ জন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ৭ লাখ ২৬ হাজার ১৯৬ জন। যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৪৬৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯১০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। এছাড়াও, ভারতে এখন পর্যন্ত মোট ৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৩১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ১২৪ জনে। বাংলাদেশ পরিস্থিতি: সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে পৌঁছেছে। এ পর্যন্ত শনাক্তের হার ১৫.৪৮%। | 3 |
শৈশবের দুরন্তপনায় মেতে ওঠার কথা ছিল ৬ বছরের কন্যাশিশু নুসরাত জাহান নিপার। অন্য শিশুদের মতো হাসি-আনন্দে থাকার কথা ছিল তার। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে তার।কারণ তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। সপ্তাহে ৫ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে তার চিকিৎসায়। দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।নুসরাত জাহান নিপা চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার মোহাম্মদ নাসির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। তার বাবা নাসির উদ্দিন পেশায় রিকশাচালক।নাসির উদ্দিন বলেন, ২০২০ সালের ২৬ জুনে হঠাৎ করে নিপার তীব্র জ্বর আসে। একপর্যায়ে তার কোমর থেকে নিচের অংশ অসাড় হয়ে হাঁটা চলা বন্ধ হয়ে যায়। মেয়েকে বাঁচাতে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলেও কোনো সুফল মেলেনি। মেয়েকে বাঁচাতে এনজিও থেকে ঋণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছুটে যান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় নিপার দুরারোগ্য ব্যাধি ক্যানসার ধরা পড়ে।নাছির আরও বলেন, 'চিকিৎসক জানিয়েছেন নিপাকে সুস্থ করতে হলে ভারতে নিয়ে যেতে হবে। এতে ২০ লাখ বেশি টাকার খরচ হতে পারে। এ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। নিপা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছুদিন পরপরই তাকে রক্ত দিতে হচ্ছে।' তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সাহায্য কামনা করেন। | 6 |
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামে কাজলা নদীতে মাছ ধরার অবৈধ 'কারেন্ট জালে' জড়িয়ে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আমঝুপি গ্রামের পশ্চিম পাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে। পুলিশ জানায়, সকাল সাড়ে এগারটার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীতে গোসল করতে যায়। এসময় শিশু মাহি সাঁতার কাটতে গিয়ে নদীতে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা 'কারেন্ট জালে' জড়িয়ে পড়ে। মাহির মা সন্তানকে না পেয়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে নদীতে নেমে তল্লাশি চালিয়ে কারেন্ট জালে আটকিয়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। | 6 |
গাজীপুরের মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা আরও তিনটি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। বিডি প্রতিদিন/কালাম | 6 |
অসাধারণ পিকচার কোয়ালিটির বিশাল আকৃতির পর্দার টেলিভিশন এসেছে বাজারে। বলা হচ্ছে, এটি টিভি প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দেবে। তবে এই টিভির দাম সাধারণ গ্রাহকের নাগাল বাইরে।মাইক্রো এলইডি প্রযুক্তির এই টিভিতে বর্তমান প্রযুক্তির যে কোনো টিভির চাইতে বেশি উজ্জ্বল ও ঝকঝকে ছবি দেখা যায়। সবচেয়ে নতুন বিষয়টি হলো এত বড় আকারের টিভি এখনো কেউ বাজারে আনেনি।মাইক্রো এলইডি ডিসপ্লেতে লাখ লাখ ক্ষুদ্র এলইডি ব্যবহার করা হয়। একদম কাছ থেকে দেখলে প্রত্যেকটি এলইডি খুব সহজে আলাদা করা যায়। কিন্তু এর ছবির মান হয় বর্তমানের সেরা প্রযুক্তি ওএলইডির চেয়ে অনেক ভালো। ওএলইডি ডিসপ্লের চেয়ে এ ডিসপ্লে অনেক বেশি উজ্জ্বল। তা ছাড়া এটি সহজে নষ্ট হয় না।প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রো এলইডি প্রযুক্তির এ টেলিভিশন বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান এলজি। ডিভিএলইডি ওয়াল সাইজড টিভির সঙ্গে এই টিভি অবমুক্ত করবে এলজি। দাম পড়বে ১০ লাখ মার্কিন ডলারের বেশি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫২ লাখ টাকার বেশি।অবশ্য স্যামসাংও গত কয়েক বছর কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন (সিইএস) প্রদর্শনীতে মাইক্রো এলইডি ডিসপ্লের প্রোটোটাইপ উপস্থাপন করেছে। তাদের ডিসপ্লের আকার ৭৫ থেকে ২৯২ ইঞ্চি। চলতি বছর তারা এই ডিসপ্লে বিক্রিও শুরু করেছে। ১১০ ইঞ্চি মডেলের দাম রাখছে ১ লাখ ৫৬ হাজার ডলার। বা প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। এই ডিসপ্লে একই সঙ্গে ৫৫ ইঞ্চির চারটি এইচডি ছবি দেখাতে পারে।জাপানি কোম্পানি সনিও মাইক্রো এলইডি ডিসপ্লে এনেছে। তারা এটিকে বলছে ক্রিস্টাল এলইডি। এটি বর্তমানে শুধু কমার্শিয়াল মার্কেটের জন্য পাওয়া পাওয়া যাচ্ছে। তবে এটি বিশাল দেয়াল আকৃতির ডিসপ্লের জন্যও উপযুক্ত বলে দাবি করছে সনি।দামটা অনেক বেশি হলেও, মাইক্রো এলইডিকেই বলা হচ্ছে বিগ স্ক্রিনের ভবিষ্যৎ। কোনো একদিন সাধারণ মানুষের ঘরেও এই প্রযুক্তির ডিসপ্লে শোভা পাবে বলে আশা করা হচ্ছে। | 11 |
খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে ক্যাম্প করছে পরিবার পরিকল্পনা বিভাগ। চলতি অর্থবছরে পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির ২টি ক্যাম্প পরিচালনা করেছে। এতে সাড়া মিলেছে সেবাগ্রহীতাদের মধ্যে। গত দেড় বছরে এখানে মোট ৩৩৮ জন সেবা নিয়েছেন।এদিকে মানিকছড়িতে ৪টি ইউনিয়নে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার জনবসতি। তবে উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ফ্লোর ব্যবহার করে চলছে কার্যক্রম। তবে এখানে অনুমোদিত ২৬টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১৫ জন। ফলে সেবা বঞ্চিত হচ্ছে উপজেলা নারী ও শিশুরা।প্রতিষ্ঠান সূত্র জানা গেছে, প্রতিষ্ঠানটির নিজস্ব ওষুধ স্টোর রুম থাকলেও তা জরাজীর্ণ। এ ছাড়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের কোনটিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ফলে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি সেবা, কিশোর-কিশোরী সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা নিতে হলে একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ভিড় করতে হয়।এদিকে চলতি অর্থবছরে পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পদ্ধতিতে সেবা কার্যক্রমে দুইটি ক্যাম্পে সেবাদান হয়েছে। গত জুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে প্রথম ক্যাম্প হয়। সর্বশেষ গত ২৬ অক্টোবর একই স্থানে দ্বিতীয় ক্যাম্প হয়। এতে স্থায়ী এনএসবি (পুরুষ) ২ জন, টিউবেকটমি (নারী) ৮ জন, ইমপ্লান্ট ৮৪ জন, আইইউডি ৫ জন সেবা নিয়েছেন। এ আগে ২০২০-২১ অর্থবছরে সেবা নিয়েছেন টিউবেকটমি (নারী) ৫ জন, ইমপ্লান্ট ২০৬ জন, আইইউডি ২৮ জন।ক্যাম্পের পরিচালক সূত্রে জানা যায়, টিউবেকটমি ও এনএসবিতে জনপ্রতি ব্যয় ৫ হাজার ৩২৫ টাকা। আইইউডিতে ব্যয় ১ হাজার ২৩০ টাকা ও ইমপ্লান্টে ব্যয় মাত্র ৯২০ টাকা।পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন বলেন, জনবল ও অবকাঠামো সংকটে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমে প্রত্যাশা অনুযায়ী সেবা কার্যক্রমে আমরা পিছিয়ে রয়েছি। আমি দায়িত্ব নিয়েছি গত ২২ সেপ্টেম্বর। এর পর থেকে তৃণমূলে সেবা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ক্যাম্প পরিচালনা শুরু করেছি। এখন থেকে প্রতি মাসেই এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।' | 6 |
যৌন নিপীড়নের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন। আলিম পরীক্ষা দিতে থাকা নুসরাত মাত্র দু'টি বিষয়ে পরীক্ষা দিতে পেরেছিলেন। তৃতীয় পরীক্ষার দিনই তিনি আক্রান্ত হন। আজ বুধবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণ করা কুরআন-হাদিস বিষয়ে তিনি এ গ্রেড পেয়েছেন। গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে গেলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। তার আগে গত ১ ও ২ এপ্রিল যথাক্রমে কুরআন মাজিদ এবং হাদিস ও উসূলুল হাদিস বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে না নেয়ায় তাকে পুড়িয়ে দেয়া হয়েছে বলে মৃত্যুশয্যায় নুসরাত বলে গেছেন। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীর পরিদর্শক মো: শাহ আলম আদালতে ১৬ জনকে আসামি করে চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত ১৬ আসামি হলেন- মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল। এ মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় অন্য পাঁচজনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে পিবিআই। আদালত তা অনুমোদন করেন। এ ছাড়া যৌন নিপীড়নের মামলার পর নুসরাতের জবানবন্দি গ্রহণের সময় ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাইবার অপরাধ আইনে মামলা হয়। ওই মামলায় সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। | 6 |
পরিচালকের যৌনতা বিষয়ক এক মন্তব্যের প্রতিবাদে অবস্থান নেওয়ায় ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহাকারীরা।
সম্প্রতি এক অনুষ্ঠানে তামিল সিনেমার পরিচালক সুরজের ওই মন্তব্য নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
'কাঠথি সান্দাই' সিনেমার প্রমোশনাল অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক সুরজ বলেছেন, দশর্ক টাকা দেয়; নায়িকাদের গ্ল্যামার দেখতে। পরিচালক হিসেবে তিনি কখনই চাইবেন না, তার নায়িকারা শাড়ি পরে সমস্ত শরীর ঢেকে আসুন।
বিবিসি বলছে, অবশ্য ওই মন্তব্যের পরপরই ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তামিল সিনেমার এই পরিচালক। কিন্তু সমালোচনা থেমে থাকেনি।
সুরজ বলেন, দর্শক যখন টাকা দিয়ে সিনেমা হলে আসছে, তখন তারা তো নায়িকা তমান্নাকে গ্ল্যামারাসই দেখতে চাইবে। যে কোনও বাণিজ্যিক ছবিতেই গ্ল্যামার থাকা উচিত।
তার ভাষায়, দর্শক তো পয়সা দেয় নায়কের ফাইট আর নায়িকার গ্ল্যামার দেখতে। যে সব নায়িকা নাম করেছেন, তারা সকলে এই গ্ল্যামার দেখিয়েই বড় হয়েছেন।
সিনেমার প্রমোশনাল অনুষ্ঠানে পরিচালক সুরজ আরও বলেন, যখনই তার ছবির কস্টিউম ডিজাইনার নায়িকার হাঁটুঝুল পোশাকের কথা বলেন, তিনি তা আরও ছোট করার নির্দেশ দেন। যদি নায়িকা তাতে রেগে যান, তিনি বলেন, দর্শক কিন্তু অকারণে এত টাকা দিচ্ছে না।
সুরজের ওই বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানান অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ১১ বছর ধরে আমার পছন্দমতো পোশাক পড়ছি।
অভিনেত্রী নয়নতারাও পরিচালকের ওই বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন। এরপরই অভিনেত্রীদের পাশে দাঁড়াতে শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। পরিচালক সুরজের মন্তব্যের কড়া সমালোচনা করেন তারা।
| 2 |
সংসদীয় এক উপনির্বাচনে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি, যা গত কয়েক সপ্তাহের কেলেঙ্কারি এবং ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে তাঁর সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করেছে।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর শ্রপশায়ারে ইংল্যান্ডের তৃতীয় বৃহত্তম দল মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটের প্রতিনিধিত্বকারী হেলেন মরগান ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন রক্ষণশীল দলের প্রার্থীকে। এর মধ্য দিয়ে প্রায় দুই শ বছর ধরে কনজারভেটিভদের দখলে থাকা আসনটি ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা। | 6 |
রাজশাহীতে নিজের ফ্ল্যাটে তরুণীসহ আপক্তিকর অবস্থায় পুলিশের কাছে ধরা পড়েছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা। পুলিশ তাকে থানায় নিয়ে আসতে গেলে তিনি পালিয়ে যান। এরপর থেকে পুলিশের কাছে পলাতক তিনি। পুলিশের কাছে পলাতক থাকলেও গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ২০ ডিসেম্বর শপথ নিয়েছেন সোহেল রানা। অবশ্য এ ঘটনায় মামলা করে ওই তরুণীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আর চেয়ারম্যান পালিয়ে গেলেও ঘটনাটি অধর্তব্য অপরাধ বলছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। জানা গেছে, পুলিশের হাত থেকে পালিয়ে সোহেল এলাকায় ফিরলেও ধরা পড়ে যান তরুণী। অসামাজিক কার্যকলাপের ঘটনায় প্রসিকিউশন দিয়ে পরের দিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নগরীর শিরোইল ফাঁড়ির ইনচার্জ আকবর আলী জানান, অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে থিম ওমর প্লাজায় ফ্ল্যাট থেকে এক তরুণীসহ সোহেল রানাকে আটক করা হয়। ফ্ল্যাট থেকে বের করে থানায় নেওয়ার সময় সোহেল পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। থিম ওমর প্লাজার প্রশাসনিক কর্মকর্তা নাহিদুজ্জামান পাপ্পু জানান, ঘটনার পুরো বিবরণ দিয়ে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। এরমধ্যে পুলিশের কবজা থেকে সোহেল পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কয়দিন ধরে খোঁজ খবর নিলেও এখন চুপ করে আছে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, চেয়ারম্যানের অপরাধ ধর্তব্য নয়। তার বিরুদ্ধে ওই তরুনী কিংবা তার পরিবার কোনো অভিযোগ দেয়নি। তারপরেও মামলাটি ট্রায়ালে আছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
আইপিএলের পর বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে পাড়ি জমিয়েছে ভারতীয় দল। বর্তমানে অজিদের দেশে কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া। সেখান থেকেই দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা। আর সেটা করতে গিয়েই বিতর্কে জড়ালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দিওয়ালির শুভেচ্ছার পাশাপাশি বাজি না ফাটানোর আবেদন জানানোয় বিরাটের প্রতি ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। টুইটে ভিডিওবার্তায় বলেন, আপনাকে এবং আপনার পরিবারকে আমার তরফ থেকে দিওয়ালির অনেক শুভেচ্ছা। ভগবান যেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি দেন। দয়া করে বাজি ফাটাবেন না। পরিবেশ বাঁচান। বাড়িতে নিজের প্রিয়জনদের সঙ্গে প্রদীপ ও মিষ্টি দিয়ে এই বিশেষ মুহূর্ত উদযাপন করুন। কিন্তু বিরাটের এই আরজিতে চটে যান নেটিজেনদের একাংশ। একজন লেখেন, 'বাজি ফাটাব না? আইপিএলের সময় বাজি ফাটাতে দেখেননি? কিংবা বড়দিন বা নতুন বছর? সেই সময় আপনি চুপ করে থাকেন। কিন্তু হিন্দু উৎসবের সময়েই যত জ্ঞান দেন।' অপর এক নেটিজেন লেখেন, 'সে না হয় দিওয়ালি পালন করব। কিন্তু বাজি নিয়ে জ্ঞান দেওয়াটা কি জরুরি ছিল?' সূত্র : সংবাদ প্রতিদিন বিডি প্রতিদিন/এমআই | 12 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বাসিন্দা মো. তারা মিয়া (৭০) ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন। অথচ এলাকায় তিনি পরিচিত একজন 'যুদ্ধাহত মুক্তিযোদ্ধা' হিসেবে। এমনকী সেই পরিচয় দিয়ে সরকারের ভাতাও নিয়েছেন। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন কীভাবে এত দিন নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয়ের আড়ালে লুকিয়ে রাখতে পেরেছেন, সে ব্যাপারে এলাকার মানুষ যারপরনাই বিস্মিত। আঠারবাড়ী ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মো. মিলন মিয়া বলেছেন, তারা মিয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে একটি মূল্যবান হুইলচেয়ারে বসে চলাফেরা করতেন। অসুখ হলে তার ফোনে ডাক্তার ছুটে আসতেন। সবই যে ফাঁপা বুলি ছিল, তা বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর বুঝতে পেরেছি। শুক্রবার (২২ অক্টোবর) আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজারে তার এলাকার আরও অনেকের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়াই জানা গেছে। এলাকার লোকজন বলছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কী করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই পেয়েছেন। যারা তাকে এ ধরনের প্রতারণামূলক কাজে সহায়তা করেছেন, এলাকাবাসী তাদের নাম-পরিচয় জানতে চেয়েছেন। | 6 |
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ভারত সফর বাতিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও দেশটিতে তার সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
বেশ বড় ধরনের ঝড় বয়ে গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। ক্যারিয়ারের সবচেয়ে খারাপ একদিনের ম্যাচটিও তিনি খেললেন আজ মঙ্গলবার ডুনেডিনে। নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যানই তাকে বেধড়ক পিটিয়ে রান তুলেছেন। আর এতেই নিউজিল্যান্ডের এত বিশাল স্কোর হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছে ৩৩০ রান। এর মধ্যে এক মোস্তাফিজই দিয়েছৈন ৯৩ রান। ২টি উইকেট মোস্তাফিজ নিয়েছেন। কিন্তু মূল্য দিতে হয়েছে বেশ চড়া। অন্যান্য বোলারও কমবেশি রান দিয়েছেন। মোস্তাফিজের পর সবচেয়ে বেশি রান দিয়েছেন রুবেল হোসেন। তিনি ৯ ওভার বল করে রান দিয়েছেন ৬৪। আর মাশরাফি মর্তুজা রান দিয়েছেন ৫১। তিনি উইকেট নিয়েছেন ১টি। বাংলাদেশের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নিউজিল্যান্ড ডুনেডিনে বাংলাদেশের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ৩৩০ রান। নিকলস, টেলর ও ল্যাথামের ফিফটিতে তারা এই স্কোর করে। তবে শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোম ঝড় বইয়ে দিয়ে স্কোর আরো বড় করে তোলেন। তিনি মাত্র ১৫ বলে ৪টি চার আর দুটি ছক্কা দিয়ে অপরাজিত ৩৭ রান করেন। আর মিচেল স্যান্টনার ৯ বলে ১৬ রান করেন।বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান দুটি এবং মাশরাফি, রুবেল, সাইফুদ্দিন ও মিরাজ একটি করে উইকেট পেয়েছেন। এই ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ সময় বুধবার ভোররাত ৪টায় ডানেডিনে শুরু হয় চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হারিয়েছে সফরকারীরা। শেষ ম্যাচটি জিতে ইতিবাচকভাবে সিরিজ শেষ করার লক্ষ্য মাশরাফি বিন মর্তুজার দলের। আগের দুই ম্যাচে দুই ফিফটি করা মোহাম্মদ মিঠুন হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে এসেছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। বাংলাদেশ একাদশতামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাঈফউদ্দীন, রুবেল হোসেন ও মোস্তাফিুজর রহমান। নিউজিল্যান্ড একাদশমার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কলিন মুনরো, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক) জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সৌদি ও ট্রেন্ট বোল্ট। | 12 |
বিএনপির নেতাকর্মীর এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায়। সোমবার (১১ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে বিএনপির শীর্ষ নেতাদের লাগাতার মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে এ মন্তব্য করেন। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বিষয়গুলো না বুঝলে, ধারণ না করলে নাকি বিএনপি নেতাদের মুক্তি হবে না,- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য থেকেই স্পষ্ট বুঝা যায় যে এখনো তারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারে নি এমন দাবি করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন বিএনপি নেতাদের অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নাকি দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্বাবধায়ক সরকার এখন মীমাংসিত একটি বিষয়,কাজেই নতুন করে এ বিষয়ে কোন প্রকার দুঃস্বপ্ন দেখে লাভ নেই। তিনি আরও বলেন নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। | 6 |
করোনা ভাইরাস মোকাবেলায় দীর্ঘ দিন লকডাউনে থাকার পর এখন অনেকটা স্বাভাবিক হয়ে আসছে চীনের পরিবেশ। অনেকদিন ঘরে আবদ্ধ থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন দেশটির নাগরিকেরা। তাইতো মে দিবেসের ছুটির দিনে শুধু শাংহাই শহরে পর্যটন কেন্দ্রগুলোতে ১০ লাখ লোকের গণজমায়েত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ব সংবাদ সংস্থা সিনহুয়া এজেন্সি। সিনহুয়া জানায় গত শুক্রবার (১মে) শহরটিতে ৪ লাখ ৫৬ হাজার পর্যটক এসেছে এবং ২ মে প্রায় ৬ লাখ ৩৩ হাজার মানুষ ঘুরতে বের হয়েছে। মে দিবসকে কেন্দ্র করে শহর কর্তৃপক্ষ বেশকিছু জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র খুলে দেয়ার পর এতো সংখ্যক মানুষের চলাচল হয়েছে মাত্র ২ দিনেই। বিশ্বে বিভিন্ন শহরে লকডাউন জারি থাকলেও চীনের অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন রোগী না থাকায় অনেক ব্যবসা-প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করতে যাচ্ছে। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় আঘাতের একটা ভয় রয়েই গেছে দেশটির নাগরিকদের মধ্যে। সে জন্য মানসিকভাবে এখনই মুক্তি মিলছে না চীনাদের। | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (সুড়ঙ্গ পথের) নির্মাণের বোরিং (খনন) কাজের উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে পতেঙ্গায় নামফলক উন্মোচনের মাধ্যমে টানেলের বোরিং কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । আর এর মাধ্যমে দেশের যোগাযোগ ক্ষেত্রে আরেকটি দিগন্ত উন্মোচিত হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩ দশমিক ৫ কি.মি. এই টানেলটি বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটাই প্রথম। চার লেন বিশিষ্ট এই টানেল নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। চীনের পূর্ব এবং পশ্চিম সাংহাইকে সংযুক্তকারী টানেলের আদলে এটি চট্টলার দুটি প্রান্তকে যুক্ত করবে। প্রস্তাবিত এই টানেলের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৯ হাজার ০৯২ কি.মি.। যার ৩ দশমিক ৪০ কি.মি. থাকবে কর্ণফুলী নদীর তলদেশে এবং এর অ্যাপ্রোচ রোড হবে ৪ দশমিক ৮৯ কি.মি.। যার সাথে ৭৪০ মিটার ব্রিজ চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর পশ্চিম পাশের সাথে সংযুক্ত করবে। এই টানেলটি কর্ণফুলীর এক পাশে থাকবে নেভী কলেজ এবং অপরপ্রান্তে কোরিয়ার রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) এবং কর্ণফুলী সার কোম্পানি (কাফকো)। এটি চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে দূরত্ব কমিয়ে আনবে, এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধ্যমে চট্টগ্রামে প্রবেশমুখের যানবাহনের চাপ কমাবে। এই একাধিক লেন সমৃদ্ধ টানেলটি চট্টগ্রাম বন্দরের সঙ্গে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে যাতায়াতকে সহজতর করবে। পাশাপাশি কর্ণফুলী নদীর ওপর নির্মিত দুটি সেতুরও যানজট নিরসন করবে। সূত্র জানায়, চীনের নির্মাণ কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) এই টানেলটি নির্মাণের কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। ২০১৭ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সফররত চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একত্রে এই টানেল নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী এদিন বন্দর নগরীতে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ১৭ কি.মি. দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৩ হাজার ২৫০ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স বেনকিং জেবিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। | 9 |
ফরিদপুর শহরে অবস্থিত সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অভ্যন্তরে অবস্থিত হোস্টেলের সামনে থেকে কয়েকটি মেহগনি গাছ ও বকুল গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সকলের অগোচরে কয়েকটি ভ্যানে করে পাতা দিয়ে ঢেকে গাছের গুড়িগুলো নিয়ে যায় কলেজের কয়েক কর্মচারী। জানা যায়, বেশ কয়েকটি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার পর গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এ বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের সাথে কথা হলে তিনি গাছ কাটার বিষয়ে তেমন কিছুই জানেন না বলে জানান। সরকারি কলেজের গাছ কাটার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। কলেজসংলগ্ন একটি শপিং মলের দায়িত্বে নিয়োজিত থাকা একজন সিকিউরিটি গার্ড জানান, সকালে তিনটি ভ্যানে করে গাছের বড় কয়েকটি অংশ নিয়ে যাওয়া হয়েছে। ভ্যানের উপর থাকা গাছের গুড়িগুলোকে পাতা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। যাতে কেউ সন্দেহ না করে। ঘটনাস্থলে যাওয়ার পর একটি ভ্যানে একই কায়দায় গাছের গুড়ি নিয়ে বের হওয়ার সময় এ প্রতিবেদকের সাথে কথা হয় ভ্যানচালক শহরের বায়তুল আমান এলাকার রাসেলের সাথে। রাসেল জানান, কলেজের ইলেকট্রিক মিস্ত্রি তাকে গাছের গুড়িগুলো নিয়ে যেতে বলেছেন। তিনি কোনো টাকা পয়সা দেননি। শুধু গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছেন। বিশাল আকারের গাছের গুড়িগুলো ডাল কিনা এমন প্রশ্নের জবাব সে দিতে পারেনি। এছাড়া গাছের গুড়িগুলো কেন পাতা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে তারও কোনো সদুত্তর ভ্যানচালক রাসেল দিতে পারেনি। এ বিষয়ে কলেজের ইলেকট্রিক মিস্ত্রি শফিকুল ইসলাম বলেন, হোস্টেলের সামনে লাইট লাগানো হচ্ছে। গাছের ডালগুলোর কারণে আলো ঠিকমতে দেখা যায় না বিধায় প্রিন্সিপাল স্যার বলেছেন, ডালগুলো কেটে দিতে। তাই ডালগুলো কাটা হয়েছে। ডাল না কেটে গাছের বড় অংশ কেটে নেওয়ার কারণ কী-এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, এগুলো মেহগনি গাছের ডাল। অথচ দেখা গেছে, মেহগনি গাছের বড় কয়েকটি অংশ কেটে ফেলা হয়েছে। যার কারণে গাছগুলো মরে যেতে পারে। কলেজের হোস্টেল সুপার মো. আজগর আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমি সারাদিনই কলেজে ছিলাম। গাছ কাটার বিষয়টি আমি জানি না। তবে গাছের কিছু ডাল কাটা হয়েছে বলে শুনেছি। গাছ কাটার বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা জানান, গাছ কাটার বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। তাছাড়া গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি তিনি দেখবেন বলে জানান। বিডি প্রতিদিন/এমআই | 6 |
হাতের সাজে রিস্টব্যান্ডের ব্যবহার বেশ পুরোনো। স্টাইলে কিছুটা রাফ অ্যান্ড টাফ ভাব ফুটিয়ে তুলতে এর জুড়ি নেই। রিস্টব্যান্ডকে সাধারণত ব্রেসলেটেরই এক নতুন সংস্করণ বলা চলে। রিস্টব্যান্ড হাউস বাংলাদেশ-এর ব্যবস্থাপক এস এম মেহেদী হাসান বলেন, 'আগে শুধু ছেলেদের হাতেই রিস্টব্যান্ড দেখা গেলেও এখন মেয়েরাও একে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করতে শুরু করেছে।' একই রিস্টব্যান্ড অনেক পোশাকের সঙ্গে মানিয়ে পরা যায় বলে এর সুবিধাও অনেক। শার্ট, টি-শার্ট, স্যুট, ফতুয়া, টপ, কামিজ-যেকোনো ধরনের পোশাকের সঙ্গেই আপনি পরতে পারেন আপনার পছন্দের রিস্টব্যান্ডটি। অনেকে একই সঙ্গে হাতে অনেকগুলো রিস্টব্যান্ড পরে থাকেন। অফিস কিংবা ক্লাসে যাওয়াই হোক আর পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া হোক, আপনি সব সময় হাতে এটি পরে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে রিস্টব্যান্ড পরতে হবে আপনার ব্যক্তিত্ব, রুচি, বয়স আর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারিহা বলেন, 'হাতে আগে ঘড়ির পাশাপাশি ব্রেসলেট পরতাম। কিন্তু এখন সিলিকন কিংবা রাবার লুপের তৈরি রিস্টব্যান্ড পরতেই আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে যেন ফ্যাশনের ষোলোকলাই পূর্ণ হয়।' রিস্টব্যান্ডের রকমফেররিস্টব্যান্ড নানা রকমের হয়ে থাকে। ইভেন্টস রিস্টব্যান্ড, আলট্রা ভায়োলেট রিস্টব্যান্ড, সিলিকন রিস্টব্যান্ড ইত্যাদি। আমাদের দেশে সিলিকন রিস্টব্যান্ডের ব্যবহারই বেশি চোখে পড়ে। স্পোর্টস রিস্টব্যান্ডগুলো সাধারণত টেরি ক্লথের তৈরি। খেলাধুলার সময় কপালে বেয়ে পড়া ঘাম মুছতেই হাতে এ ধরনের রিস্টব্যান্ড পরা হয়ে থাকে। কোথায় পাবেন ও দরদামরিস্টব্যান্ডের দরদাম নির্ভর করে অনেকটা তার উপাদানের ওপর। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, গাউসিয়া, চাঁদনী চক, নিউমার্কেট, জেনেটিক প্লাজাসহ বেশকিছু দোকান ঘুরে দেখা যায়, সেখানে ২০ টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকার মধ্যে রিস্টব্যান্ড পাওয়া যায়। ঢাকার বিভিন্ন ফুটপাতেও রিস্টব্যান্ডের দেখা মেলে। রাবারের তৈরি সেসব রিস্টব্যান্ড ১০ থেকে ৩০ টাকার মধ্যেই মেলে। সাদা, লাল, গোলাপি, কালো, হলুদ, সবুজসহ প্রায় সব রঙের রিস্টব্যান্ড বাজারে পাওয়া যায়।রিস্টব্যান্ড হাউসরিস্টব্যান্ডের ব্যাপক ব্যবহারের কথা মাথায় রেখেই ঢাকার বনানী ৭ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়িতে চালু হয়েছে রিস্টব্যান্ড হাউস বাংলাদেশ। প্রায় চার থেকে পাঁচ শ নকশার রিস্টব্যান্ড দিয়ে সাজানো হয়েছে আউটলেটটি। শিশু, তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা মাথায় রেখে রিস্টব্যান্ড হাউস নিয়ে এসেছে আলাদা আলাদা পণ্য। বিভিন্ন উপলক্ষ, বিশেষ দিবস, জনপ্রিয় ব্যান্ড, কার্টুন, খেলার দল, নানা রকম স্লোগান-এমন অনেক বিষয়কে প্রাধান্য দিয়েই রিস্টব্যান্ডগুলো ডিজাইন করা হয়েছে। ৪০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন আপনার পছন্দের রিস্টব্যান্ডটি। রিস্টব্যান্ড হাউসের যেকোনো পণ্যই অনলাইনে কেনার সুযোগ আছে। যে কেউ চাইলে নিজের পছন্দের যেকোনো নাম অথবা স্লোগান দিয়েও রিস্টব্যান্ডের অর্ডার করতে পারেন। সে ক্ষেত্রে প্রতিটি রিস্টব্যান্ডের দাম পড়বে ৩৫০ টাকা। | 4 |
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ সেপ্টেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিদিন ৪০ জনের মৌখিক পরীক্ষা হবে। গত মঙ্গলবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসহ মৌখিক পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।সময়সূচি অনুযায়ী ঢাকার আগারগাঁও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা। | 1 |
ভোলার লালমোহনে বাইপাস সড়কের নির্মাণাধীন বেইলি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে যাওয়া পাথরবোঝাই ট্রাক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজার এলকার ব্রিজটি ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। ট্রাকটি উদ্ধার করতে ভোলা ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী।এদিকে ট্রাকটি উদ্ধার শেষে পুনরায় বেইলি ব্রিজটি নির্মাণ করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে আজ বুধবার দুপুর ১২টার দিকে জানিয়েছেন ভোলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।নির্বাহী প্রকৌশলী জানান, দুর্ঘটনার শিকার ট্রাকটিতে বিপুল পরিমাণ পাথর রয়েছে। যার কারণে পাথরগুলো সরিয়ে ট্রাকটি তুলতে সময় লাগছে। আজকেও ট্রাকটি তোলা সম্ভব হবে না বলে জানান তিনি। এ ছাড়া দুর্ঘটনার শিকার একটি প্রাইভেট কার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা ঘটনার দিন বিকেলে উদ্ধার করা হয়েছে।নির্বাহী প্রকৌশলী আরও জানান, পাথর সরিয়ে ট্রাকটি উদ্ধার করে পুরো ব্রিজটি এখান থেকে সরিয়ে ফেলে নতুন আরেকটি বেইলি ব্রিজ এখানে নির্মাণ করা হবে। তবে নতুন ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে এখনো চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানান তিনি।চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসগুলো দুর্ঘটনাকবলিত জায়গায় যাত্রী নামিয়ে দেয়। যাত্রীরা সেখানে নেমে ট্রলার পারাপার হয়ে ডাওরী বাজার গিয়ে পুনরায় বাসে চড়ে ভোলায় আসছে।মো. ইব্রাহিম, তানিয়া, বিলকিছ, আরেফিনসহ অনেক যাত্রী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে তাঁদের। দ্রুত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান দুর্ভোগের শিকার যাত্রীরা।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, সড়ক ও জনপদ বিভাগ খুব দ্রুত সময়ের মধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করে দেবে বলে জানিয়েছে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত জায়গায় পুলিশ রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় বাইপাস বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক, একটি প্রাইভেট কার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে যায়।এ ঘটনায় ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎস দেন। দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে উদ্ধার করতে লালমোহন থানা-পুলিশ ও ভোলা ফায়ার সার্ভিস যৌথ অভিযানে নামে। | 6 |
নেত্রকোনার কলমাকান্দায় বাঁধ ভেঙে ধানখেতে পানি ঢুকেছে। উপজেলার বড়খাপন ইউনিয়নের দুটি ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে ধানখেত। ঘোলা পানিতে ধানখেত তলিয়ে যাওয়ায় তা কেটে আনার আশা ছেড়ে দিয়েছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত দুটি বাঁধ ভেঙে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে এ দুটি বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে ধানখেত তলিয়ে যাওয়া দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এমনটা হয়েছে। বর্তমানে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।সরেজমিন দেখা গেছে, উপদাখালী হাওর উপপ্রকল্পের পিআইসি-৪ ও পিআইসি-৩ এ দুটি বাঁধ ভেঙে গেছে। গত ৯ এপ্রিল এই দুটি বাঁধ নির্মাণের অনিয়ম নিয়ে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এখন সেই বাঁধ ভেঙে কৃষকের ফসল পানিতে তলিয়ে গেল। পিআইসি-৪ রুবেল মিয়ার নির্মিত বাঁধের জাঙ্গিয়া বিলের অংশে প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে পানি ধানখেতে প্রবেশ করেছে।অপর দিকে নয়াপাড়া গ্রামে বাস্তবায়িত পিআইসি ৩ বাঁধটির ২০ ভাগ কাজও সম্পন্ন হয়নি। কোনো ধরনের পানির চাপ ছাড়াই এ বাঁধের দুটি অংশে ভেঙে যায়। কৃষকদের দাবি, বাঁধের কাজ সম্পন্ন না করে, অনিয়ম করেও বিল ঠিকই পাচ্ছেন তাঁরা। এ ছাড়া ইউনিয়নের প্রধান সড়কগুলোয় কেটে রাখা ধানে চারা গজিয়েছে।স্থানীয় কৃষক হাসেন মিয়া বলেন, 'তিনি ৪০ কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। কিন্তু শ্রমিক-সংকটে ধান কেটে আনতে দেরি হয়ে যায়। ১৬ কাঠা জমির ধান কাটা শেষ হতেই জাঙ্গিয়া বিলের বাঁধ ভেঙে যায়। এতে তার ২৪ কাঠা জমির ধান তলিয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি পিআইসির সভাপতি বলেন, বাঁধের কাজ করে শান্তি নাই। এই কাজের বিল হয় অনেক দেরিতে। তাই নিজের টাকা বিনিয়োগ করে শতভাগ কাজ কেউ করতে চান না। বিল পাস হতেই সরকারি ট্যাক্স ১৩ শতাংশ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিতে হয় ১০ শতাংশ, উপজেলা প্রশাসনকে দিতে হয় ৩ শতাংশ। এভাবেই চলছে কাজ।উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় লাখওয়া, নানিয়া, জাঙ্গিয়াসহ কয়েকটি বিল প্লাবিত হয়েছে। বড়খাপন ইউনিয়নের ৮৫ শতাংশ ফসল কাটা শেষ হয়েছে। আর ১৫ শতাংশের ফসল ডুবে গেছে।ভেঙে যাওয়া বাঁধের সভাপতি রুবেল মিয়া বলেন, 'বাঁধ ভেঙে যাওয়ার সময় হয়েছে, তাই ভেঙে গেছে। আপনাদের সংবাদ প্রকাশে আমার কিছু যায় আসে না। এ বিষয়ে আর কথা বলতে প্রস্তুত নন তিনি বলে ফোন কেটে দেন।'নেত্রকোনা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া বলেন, 'পানির চাপে সারা দেশের সব বাঁধ ভেঙে যাচ্ছে। এতে তাঁদের করার কিছু নেই। আর ১০ শতাংশ কমিশন নেওয়ার প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি। প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেন বলে ফোন কেটে দেন তিনি।' এ বিষয়ে জানতে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকতকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, 'টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এমনটা হয়েছে। বর্তমানে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি উপজেলায় আসার পর কোনো বিল পাস হয়নি। | 6 |
ঈদুল আযহার ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে "পরিচ্ছন্ন কুয়াকাটা- পরিচ্ছন্ন আমরা" এই শ্লোগানকে সামনে রেখে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে রবিবার সকাল ১০টায় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনকারী অতিথিরা বলেন, সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা দেশ বিদেশের পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণের জন্য কুয়াকাটাকে বেছে নিয়েছে। পর্যটকদের ভ্রমণ উপযোগী হিসেবে কুয়াকাটাকে গড়ে তুলতে আমাদেরই এগিয়ে আসতে হবে। কুয়াকাটা সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই কর্তব্য। তাই এখানকার পর্যটনমুখী ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, টোয়াক এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ টোয়াকের সদস্যবৃন্দ। এর আগে টোয়াক সদস্যদের ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে টোয়াক সদস্যদের মাঝে টোয়াকের টি শার্ট বিতরণ করা হয়। | 6 |
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুল গেটে পৌঁছে দিয়েছেন তার স্বামী। এই নজর এড়ায়নি ওই ছাত্রীর সহপাঠীসহ বিদ্যালয়ের অন্য ছাত্রীদের। গত ১৬ সেপ্টেম্বরের ঘটনা এটি।পরে এই খবর চলে যায় শিক্ষকদের কাছেও। দশম শ্রেণির ওই ছাত্রীর কাছে জানতে চাওয়া হলে প্রথমে বিয়ের কথা অস্বীকার করে। পরবর্তীতে ছাত্রীর অভিভাবককে খবর দেওয়া হয়। দুপুর ১টার দিকে তার অভিভাবক (বাবা) স্কুলে এলে তিনি প্রধান শিক্ষকের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি পরিস্থিতির শিকার হয়ে মেয়ের বিয়ে দিয়েছি।মেয়েকে বাল্যবিয়ে দেওয়া ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশও করেন বাবা। তিনি জানান, তার মেয়ে সুন্দরী হওয়ায় এবং এলাকার কিছু লোক মেয়েকে উত্ত্যক্ত করায় গত প্রায় এক বছর আগে করোনাকালীন সময়ে ভোলা সদর উপজেলার আলীনগর এলাকার এক ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। ওই ছেলে ভোলা পৌরসভায় চাকরি করেন। বাবার সামনেই বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে দশম শ্রেণির সেই ছাত্রী বাবা ও শিক্ষকদের সামনেই আজকের পত্রিকাকে জানায়, সে ওই বাল্য বিয়েতে রাজি ছিল না। কিন্তু তার অভিভাবকেরা তাকে একরকম জোর করেই বাল্য বিয়ে দিয়েছে।এ ব্যাপারে ছাত্রীর বাবা বলেন, মেয়ে অসুস্থ। তাকে জিনে ধরেছে। এর জন্য চিকিৎসাও করা হচ্ছে। ঘণ্টাব্যাপী প্রধান শিক্ষকের কক্ষে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় প্রধান শিক্ষক ছাড়াও বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।এ ব্যাপারে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা হয়েছে। ৯০ শতাংশেরও বেশি ছাত্রী স্কুলে উপস্থিত থেকে নিয়মিত ক্লাস করছে। তবে, এর মধ্যে বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একজন মুসলমান ও একজন হিন্দু ছাত্রী রয়েছে।ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো করোনাকালীন সময়ে ভোলা সদর উপজেলার নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বোরহানউদ্দিন উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।এ বিষয়ে বোরহানউদ্দিনের কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুন নাহার জানান, এর আগে যখন স্কুল খোলা ছিল তখন বাল্যবিবাহের খবর জানতে পেরে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছি। কিন্তু করোনার মধ্যে বাল্যবিবাহ হয়ে থাকলে তা জানা সম্ভব নয়।এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার আজকের পত্রিকাকে বলেন, বোরহানউদ্দিনের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে হওয়ার খবর পেয়ে খোঁজ খবর নিয়েছি। এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কম। বিশেষ করে মাদ্রাসাগুলোর শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা ৮০ থেকে ৯০ শতাংশ।এ বিষয়ে ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর স্কুল খোলার পর স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা স্কুলে আসছে এটা যেমন সত্য। ঠিক তেমনি আবার অনেক স্কুলে শিক্ষার্থী উপস্থিতিও কম দেখা গেছে। | 6 |
ঈদ সামনে রেখে এখন সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ এবং ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়। ভিড় বাড়ায় যাত্রাপথে ভোগান্তিও বেড়েছে। এদিকে ঈদের শেষ মুহূর্তে মানুষের চাপ বাড়লেও গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। যানবাহনের জন্য লোকজনকে মহাসড়কের বিভিন্ন স্থানে অপেক্ষায় প্রহর গুনতে হচ্ছে। গত রবিবার (১৯ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ থেকে ৩০ কিলোমিটার যানজট থাকলেও আজ সোমবার সকাল থেকে তা কমে এসেছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে কালিহাতীর পুলিং থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছে। শত শত বিভিন্ন ধরনের গাড়ি আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ঘর মুখো মানুষ। তবে ঢাকামুখী লেনে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার রাত ১১টা থেকে ঈদযাত্রায় বাস, মাইক্রোবাস, পশুবাহী ও পণ্যবাহী ট্রাক-মিনিট্রাকের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের জামগড়া, নরসিংহপুর, জিরাবো এলাকায় দুই লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। নবীনগর থেকে সিএন্ডবি পর্যন্ত ৬ কিলোমিটার ও হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ধউর সেতু পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানেও থেমে থেমে গাড়ি চলছে। এদিকে ঈদের শেষ মুহূর্তে সড়কে গণপরিবহনের কিছুটা সংকট দেখা গেছে। এ কারণে ঈদে ঘরে ফেরা মানুষদের খোলা ট্রাকে যেতে দেখা গেছে। সংস্থানের গাবতলী বাস টার্মিনালের সামনের সড়কেও আজ ভোর থেকে মানুষের ভিড় হয়েছে। আব্দুল্লাহপুর এলাকাতেও ঘরমুখো মানুষের ভিড় সড়কের উপরে। বাস না পেয়ে অনেকেই মিনি ট্রাক এবং পণ্যবাহী ট্রাকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মহাসড়কগুলোতে এখন মানুষ নিয়ে শত শত ট্রাক চলাচল করছে। আজ দুপুরের পর গার্মেন্টস ছুটি হলে এই ভিড় আরো প্রকট আকার ধারণ করবে। ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ থেকে লাখ লাখ গার্মেন্টসকর্মী ঈদ সামনে রেখে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। অপরদিকে ফেরিঘাট এলাকার চিত্র আজ সকাল থেকেই পুরোপুরি বদলে গেছে। গত রোববার ফেরিঘাটগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়লে অতটা ভিড় ছিল না। কিন্তু আজ সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়। ফেরি এবং লঞ্চে একইসঙ্গে যাত্রী পারাপার করা হলেও প্রচুর ভিড় সামাল দেয়া ঘাট কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না। শিমুলিয়া ফেরিঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এরমধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। এর সঙ্গে মানুষের উপচে পড়া ভিড়। ফেরি এবং লঞ্চগুলো ঘাটে আসার সঙ্গে সঙ্গেই পূর্ণ হয়ে ছেড়ে যাচ্ছে। লঞ্চ ও ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে পাটুরিয়া ফেরিঘাটেও সকাল থেকে যানবাহন এবং মানুষের ভিড় বেড়েছে। প্রতিটি ফেরি ও লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়েই চলাচল করছে। কয়েকশো গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। | 6 |
বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস। সোমবার তিনি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করেন। ১৬ কিলোমিটার সাঁতরে বিকেল ৩টা ৪৮ মিনিটে তিনি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। একইসঙ্গে সার্জেন্ট রাশেদুল ইসলাম নামে আরেক পুলিশ কর্মকর্তাও সোমবার সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন। মিশু বিশ্বাস সমকালকে বলেন, 'এটা আমার জন্য চমৎকার এক অভিজ্ঞতা। চার মাস আমি সাঁতার শিখেছি। এর আগে আমি সাঁতার জানতাম না। অথচ এত অল্প সময়ে সাঁতার শিখে বাংলা চ্যানেল পাড়ি দিতে পেরেছি। আমি খুবই আনন্দিত যে সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে এই চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছি।' ২০২১ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশ নেবেন পুলিশের এই কর্মকর্তা। এর আগে ২০১৯ সালের নভেম্বরে সিঙ্গাপুর ও ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে অংশ নেন মিশু। এ ছাড়াও তিনি গত জানুয়ারিতে কক্সবাজারে অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেন। ১৫তম বাংলা চ্যানেল সাঁতারের এবারের আয়োজনে মিশুসহ প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেন। এর আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। সহ-আয়োজক ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড। প্রধান পৃষ্ঠপোষক ছিল ফরচুন গ্রুপ এবং পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক। | 6 |
নক্ষত্র ঢলে পড়ল, কিন্তু প্রকৃত নক্ষত্রের কি মৃত্যু হয়? কী এক শুভক্ষণে এক নক্ষত্রের মাধ্যমে আরেক নক্ষত্রের সঙ্গে আমার মিলন। মানিকদা, মানে সত্যজিৎ রায়ের সুবাদে সৌমিত্রদার সঙ্গে।বছরটা মুক্তিযুদ্ধের পরপর, ১৯৭২ সাল। তাই স্পষ্ট মনে আছে। বাংলা চলচ্চিত্রের অসামান্য শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম দেখা পশ্চিমবঙ্গের বীরভূমে। মানিকদার অশনি সংকেত চলচ্চিত্রের শুটিং সেখানেই শুরু হয়েছিল। শুটিংয়ের লোকেশনে সৌমিত্রদার সঙ্গে আমার প্রথম দেখা।প্রথম দেখায় সৌমিত্রদা তাকিয়ে ছিলেন আমার দিকে। আমার বয়স তখন খুবই কম। সিনেমার পর্দায় যাঁকে দেখে অভিভূত হচ্ছি, সেই তিনি এমন করে তাকাচ্ছেন। বেশ ভয়ই লেগেছিল। এত বড় মাপের অভিনেতা, মনে হয়েছিল, নিশ্চয়ই অহংকারী হবেন। কিন্তু এমনভাবে কথা বলতে শুরু করলেন, যেন খুবই আপন কেউ। ভয় মুহূর্তে উবে গেল।আমরা যখন শট দিতাম, সৌমিত্রদা মানিকদার পাশে দাঁড়িয়ে থাকতেন। পরে শুনেছি, এ ছবিতে অভিনয়ের সময় তিনি নাকি ডায়েরি রাখতেন। নানা খুঁটিনাটি লিখে রাখতেন। অশনি সংকেত ছবির শুটিংয়ে আমাদের দুই দফায় শান্তিনিকেতনে (বীরভূম) যেতে হয়। প্রথমবার গিয়ে থেকেছিলাম মাসখানেক। আমার শুটিং অভিজ্ঞতায় এর আগে যা কখনো দেখিনি, সে অভিজ্ঞতাই হলো। আমাদের এখানে একজন শিল্পীর অভিনয় দৃশ্যে অন্য কোনো সহ-অভিনেতার শুটিং না থাকলে ইউনিটের অন্য কাউকে দিয়ে সংলাপ দিয়ে দেওয়া হয়। সৌমিত্রদাকে দেখেছি, ক্যামেরার পাশে দাঁড়িয়ে থেকে সহশিল্পীর জন্য সংলাপ দিয়ে যাচ্ছেন। তাতে সংলাপটা কী যে স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠত। অন্যের অভিনয়ের জন্য, কেবলই শিল্পের জন্য এই দরদ কজনের হয়!ক্যামেরার বাইরেও শুটিংয়ের সময় সৌমিত্রদাকে নানা কাজে জড়িয়ে থাকতে দেখেছি। এমনও দেখেছি, তিনি নির্দ্বিধায় ট্রলি ঠেলছেন। অথচ তখনই তিনি কত বড় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তাঁর কাছ থেকে শিল্পের প্রতি এই ভালোবাসাটা শিখেছি।শান্তিনিকেতন থেকে কলকাতায় আমরা ট্রেনে যাওয়া-আসা করতাম। সৌমিত্রদা, মানিকদা, অভিনেত্রী সন্ধ্যা রায়, আমি-সবাই দল বেঁধে যাতায়াত করতাম। ট্রেন ভ্রমণের সময় হঠাৎ হঠাৎ শুনি, সবাই 'দুগ্গা, দুগ্গা' হেঁকে উঠছেন। দুর্গা দাশগুপ্ত ছিলেন মানিকদার সিনেমার সাউন্ড রেকর্ডিস্ট। আমার বয়স কম। অতশত কি বুঝি?ববিত সৌমিত্রদাকে জিজ্ঞেস করলাম, মানিকদার ছবিতে বুঝি সাউন্ড রেকর্ডিস্টের গুরুত্ব অনেক বেশি। দাদা বললেন, 'তা হবে কেন? সবাই গুরুত্বপূর্ণ।' একটু পরে হেসে বললেন, 'বুঝেছি, তুমি কেন এ কথা জিজ্ঞেস করেছ।' আমার এ কথা শোনার পর সবার সে কী হাসাহাসি। আমি তো লজ্জায় অধোবদন।অশনি সংকেত ছবির শুটিংয়ের সময় ঈদ চলে এসেছিল। ঈদের দিন শান্তিনিকেতনে শুটিং চলছে। আমার ভীষণ মন খারাপ। আমার মন ভালো করার জন্য সৌমিত্রদার উদ্যোগে সেমাই রান্না করা হলো। একেবারে বাচ্চা একটা মেয়ের মতো স্নেহ দিয়েছিলেন তিনি আমাকে।১৯৭৩ সাল আমার অভিনয়জীবনের সেরা বছর। সে বছর অশনি সংকেত মুক্তি পেল। এই সুবাদে কলকাতায় সৌমিত্রদার সঙ্গে আবার দেখা। কী একটা ছবির যেন শুটিং করছিলেন। তাঁকে দেখেই 'দাদা' বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়লাম। তিনিও স্নেহে আগলে নিলেন। বললেন, 'বাংলাদেশে নাকি তুমি অনেক বিখ্যাত হয়ে গেছ। অনেক ছবিতে কাজ করছ। পুরস্কারও পাচ্ছ।' অমন অভিনয়শিল্পীর মুখে এমন কথা শুনে লজ্জায় যেন মরে গেলাম। অশনি সংকেত নিয়ে আমরা একসঙ্গে দেশের বাইরেও গিয়েছি। ছবিটি তখনো থিয়েটারে মুক্তি পায়নি। বার্লিন চলচ্চিত্র উৎসবে ছবিটি আমন্ত্রণ পেল। আমিও তখনো ছবিটি দেখিনি। সৌমিত্রদা, মানিকদা, মানিকদার স্ত্রী সবাই ছিলেন। কী যে আনন্দ, কী যে উত্তেজনার সেসব দিন। আমরা দিল্লি থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট গেলাম। সেখান থেকে যাব পশ্চিম বার্লিন। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে সবার ইমিগ্রেশন শেষ। আমার বাংলাদেশি পাসপোর্ট। আমাকে আটকে দেওয়া হয়। তখনো সম্ভবত জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। আমি একেবারে ভেঙে পড়লাম। কেঁদেকেটে একাকার। মানিকদা উৎসব কমিটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছেন। আর সৌমিত্রদা আমাকে অবিরাম সান্ত্বনা দিয়ে চলেছেন। একপর্যায়ে অনুমতি পাওয়া গেল। 'কেমন আছ', 'শরীর কেমন', এ ধরনের প্রশ্ন সৌমিত্রদা মোটেও করতেন না। যখনই বাংলাদেশে কোনো কাজে আসতেন, দেখা হতো, কথা হতো। অসাধারণ সময় কাটত। সাত বছর আগে আমাদের শেষবারের মতো দেখা হয়। সৌমিত্রদা তো মানিকদার প্রিয়তম অভিনয়শিল্পী ছিলেন। সৌমিত্রদা ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিভাবক। তাঁর চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের এক সৃষ্টিশীল অধ্যায় শেষ হলো। এখনো বিশ্বাস করতে পারছি না, সৌমিত্রদা নেই। আমার হৃদয়ে এবং বাংলা চলচ্চিত্রে তিনি, তাঁর মৃত্যু হবে না। | 2 |
নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে গোপন বৈঠকের সময় জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় শহরের আল ফারুক একাডেমির দোতলার একটি কক্ষ থেকে সুধারাম থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই জব্দ করা হয়। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম অভিযান চালিয়ে আল ফারুক একাডেমিতে থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। | 6 |
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। শোকবার্তায় তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার (৮ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিল্লুর রহমান খান সোমবার সকালে ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। | 6 |
তালেবানের বিরুদ্ধে 'মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি' করার অভিযোগ এনে কাবুলগামী সব ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। টিকেটের মূল্য কমাতে বলার পর বৃহস্পতিবার থেকে পিআইএ এ পদক্ষেপ নেয়। পাকিস্তান এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'কাবুল এভিয়েশন কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে আমাদের ফ্লাইট মাত্রাতিরিক্তভাবে বারবার পেছাতে হচ্ছে। তাই এই পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।' একটি সূত্র জানায়, পাকিস্তান এয়ালাইন্সের এক কর্মকর্তাকে এক তালেবান কর্মকর্তা চড় মারেন। এতেই মূলত ক্ষুব্ধ হন তারা। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের পর গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে পাকিস্তান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট চালু করে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ'র কার্যক্রম আফগানিস্তানে বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল তালেবান। এক বিবৃতিতে আফগান বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ওই দুটি বিমান সংস্থা যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া না নেয়, তাহলে কাবুল থেকে ইসলামাবাদের ফ্লাইট বন্ধ করে দেয়া হবে। নীতিমালা ভঙ করলে বিমান সংস্থা দুটিকে জরিমানার পাশাপাশি শাস্তিও দেয়া হবে বলে ওই বিবৃতিতে বলা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ কাবুল থেকে ইসলামাবাদে যাওয়ার টিকিটের দাম আড়াই হাজার ডলার নির্ধারণ করার পর তালেবান সরকারের পক্ষ থেকে ওই বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে নীতিমালা ভঙের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ করে প্রশাসনকে সহযোগিতা করার ব্যাপারে যাত্রীদের অনুরোধ করেছে তালেবান সরকার। সূত্র : আলজাজিরা, এএফপি | 3 |
চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজি যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটিরহাট বাজারের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম জাবেদ। তিনি নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। হাটহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মুক্তার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের ধাক্কায় দুই জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৮টার দিকে হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে ফটিকছড়ির দিকে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন সিএনজি যাত্রী এবং অন্যজন সাইকেল আরোহী। আহত আরও দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। | 6 |
বিএনপিকে কে, কেন, কারা ভোট দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে মানুষ বিএনপিকে ভোট দেবে। মানুষ এখন আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, শেখ হাসিনার অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়।' মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, তাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। তারা দেশের যে অবস্থা তৈরি করেছেন, তাতে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। জীবিকারও কোনও নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনও কিছু নেই। ফলে, মানুষ অতিষ্ঠ। এসময় ফখরুল যোগ করেন, ১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তারা ক্ষমতায় এসেছিলেন। এখন চালের কেজি ৭০ টাকা। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারা বিনা পয়সায় সার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সারের দাম আকাশচুম্বী। তারা তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে। সোমবার (৪ অক্টোবর) গণভবনে যুক্তরাষ্ট্রসফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি জানে নির্বাচনে তারা জিততে পারবে না। জেতার সম্ভাবনা নেই বলেই বিএনপি নির্বাচনকে বিতর্কিত করছে, মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টির চেষ্টা করছে। সাংবাদিকদের ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার জন্য অর্থনৈতিক প্যাকেজ না পাওয়ার ফলে বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। লোকজন ছাঁটাই হয়েছে। অনেকে কর্মসংস্থানের বাইরে চলে গেছেন। তাদের লোকজন ছাড়া কেউ করোনাকালীন সরকারি প্রণোদনা পায়নি বলে অভিযোগ করেন ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশের মানুষকে একটু শান্তি দিয়েছিলো। | 6 |
মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপ্লব দেব। শনিবার তিনি রাজ্যের গভর্নর সত্যদেব নারায়ণের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে পদত্যাগের পর বিপ্লব দেব বলেছেন, দল চাইছে ২০২৩-এর নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে। দীর্ঘ সময় সরকারে থাকার জন্য সংগঠনের শক্তি বাড়ানোর দরকার। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। তাই দল আমাকে সংগঠনের কাজে লাগাতে চাইছে। তিনি আরও বলেন, এতদিন প্রধানমন্ত্রীর মার্গ-দর্শনে আমি কাজ করে এসেছি। আমি ত্রিপুরায় ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এ বার কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছাতেই সংগঠনের কাজ করব। অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিপ্লব দেবের পদত্যাগের ঘণ্টাখানেক পরই মুখ্যমন্ত্রীর পদে ডা. মানিক সাহাকে নিয়োগ দেয় বিজেপি। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। গত মাসে নির্বাচনে তিনি রাজ্যসভার সদস্য হন। এ ছাড়া ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতিও তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার বিপ্লবকে দিল্লি ডেকে পাঠান বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে গিয়ে প্রথমে বিজেপি সভাপতি জেপি নড্ডা ও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই দুই বৈঠকেই তাকে পদত্যাগ করে দলের কাজ করার নির্দেশ দেন শীর্ষ নেতৃত্ব। তাই ভোটের ১০ মাস আগেই পদত্যাগ করলেন বিপ্লব। জিম প্রশিক্ষক থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়া বিপ্লবের রাজনৈতিক উত্থান অনেকটাই উল্কার গতিতে। ২০১৮ সালে তার নেতৃত্বেই ত্রিপুরায় আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটায় বিজেপি। সাংগঠনিক কৃতিত্ব হিসেবে সভাপতি পদ থেকে সরিয়ে সেই সময় বিপ্লবকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন মোদী-শাহরা। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তার কার্যকালে সন্তুষ্ট ছিলেন না বিজেপি শীর্ষ নেতৃত্ব। তার সঙ্গে সঙ্ঘাতের জেরেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সুদীপ রায় বর্মণসহ বেশ কিছু বিধায়ক। তাই বিপ্লবের পদত্যাগ আচমকা ঘটে যাওয়া কোনো রাজনৈতিক ঘটনা নয়। এর আগে গুজরাট ও উত্তরাখণ্ডেও মেয়াদ শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি এবং মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে পদত্যাগ করা ওই মুখ্যমন্ত্রীদের। এবার সেই পথের পথিক হতে পারেন বিপ্লব। | 3 |
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে গত কয়েক দিন ধরে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে স্টেশনে। সকাল ৯টা পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। তবে সুন্দরবন সকাল ৯টা পর্যন্ত ছেড়ে যায়নি।কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের সবগুলো প্ল্যাটফর্ম যাত্রীতে ঠাসা। তবে অতিরিক্ত গরমে প্ল্যাটফর্মে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তি এড়াতে ট্রেন ছাড়ার এক থেকে দুই ঘণ্টা আগে থেকেই এসে বসে আছে যাত্রীরা। এদিকে যারা টিকিট পায়নি, তাদের দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। কমলাপুর রেলস্টেশন থেকে আজ ৩৭টি আন্তনগর এবং দুটি ঈদ স্পেশালসহ মোট ৩৯টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে।মো. দেলওয়ার হোসেন যাবেন দিনাজপুর। কক্সবাজারে একটি প্রজেক্টে কাজ করেন। আজই কক্সবাজার থেকে বাসে ঢাকায় এসেছেন। কিন্তু ঢাকা থেকে দিনাজপুরে যেতে ট্রেনের টিকিট আগে থেকে কাটা হয়নি। ফলে স্টেশনে এসে কিছুটা বিপাকে পড়েছেন। অনেক চেষ্টা করে একতা এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। দেলওয়ার বলেন, 'ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে ভোগান্তি হবে। উত্তরাঞ্চলের ট্রেন যেতে এমনিতেই দেরি হবে। সব মিলিয়ে যাত্রার স্বস্তির নেই, ভোগান্তি হবে আশা করা যাচ্ছে। তবে সব কষ্ট সার্থক হবে যদি ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি।'রাজধানীর মোহাম্মদপুর থেকে এসেছেন রিয়াজুল ইসলাম ও তাঁর পরিবার। যাবেন খুলনায়। তিনি বলেন, 'সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে ট্রেন ছাড়েনি। ৯টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার সম্ভাব্য টাইম দেখানো হচ্ছে। যথাসময়ে ট্রেন না ছাড়ায় স্টেশনে বসে বাচ্চাদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে কমলাপুর রেলস্টেশনে এসেছি, যাতে ঠিকঠাকভাবে উঠতে পারি। যাত্রীদের আসলে কোথাও স্বস্তি নেই। ট্রেনের টিকিট কাটতেও ভোগান্তি, যেতেও ভোগান্তি। এসব দেখার কেউ নেই।' কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ স্টেশনে বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেনি, তাদের কিছু আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।' | 6 |
দেশে প্রাপ্তবয়স্কদের ১৭% মানসিক রোগে ভুগছে এবং শিশু কিশোরদের বেলায় এই হার ১৪% বলে জানিয়েছেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক হাসিনা মমতাজ। তিনি বলেন, "বিশ্বের প্রায় সব দেশেই মানসিক স্বাস্থ্য বিষয়টি অবহেলিত এবং মানসিক স্বাস্থ্য সেবাও অপ্রতুল।" সাজিদা ফাউন্ডেশন আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচরণা কার্যক্রমের পঞ্চম ওয়েবিনারে অংশ নিয়ে রবিবার (১০ অক্টোবর) তিনি এ কথা বলেন। ওয়েবিনারের মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন। তিনি বলেন, "বৈশ্বিক পরিস্থিতি প্রায় বাংলাদেশের মতোই। সর্বশেষ মানসিক স্বাস্থ্য জরিপে দেখা গেছে, ১৭% এর বেশি প্রাপ্তবয়স্ক এবং ১৪% শিশু মানসিক রোগে ভুগছে। তবে এদের বেশির ভাগই পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না।" বর্তমানে মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতার ওপর ভিত্তি করে "অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য"শিরোনামে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এই ব্যবধান দূর করার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্ম পরিকল্পনা তৈরির সুপারিশ করেছেন সূচনা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাজিশ আরমান। তিনি বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশই অন্যতম, যারা তাদের স্বাস্থ্য খাতের প্রধান ১০ অগ্রাধিকারের মধ্যে মানসিক স্বাস্থ্যকে রেখেছে। কিন্তু তারপরও আমরা বৈশ্ব্কি বিবেচনায় এই খাতে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাচ্ছি না।" তিনি আরও বলেন, "এই ঘাটতি দূর করার জন্য আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্ম পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। আমরা মানসিক স্বাস্থ্য নীতিমালা পর্যালোচনা করছি। আমাদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।" মানসিক স্বাস্থ্যের গুরুত্ব প্রতিষ্ঠিত করতে সাজিদা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে অক্টোবর মাসকে মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস হিসেবে পালন করে আসছে। এ বছর সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসব্যাপী প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে। যার মধ্যে দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণে ৮ টি ওয়েবিনার রয়েছে। সর্বশেষ ১০ অক্টোবর অনুষ্ঠিত ওয়েবিনারে কান পেতে রই এর ট্রেনিং অ্যান্ড অপারেশন স্পেশালিস্ট মুহতাসাবিব মতিন এবং সাজিদা ফাউন্ডেশন এর মানসিক স্বাস্থ্য কর্মসূচির প্রধান ড. আশেক সেলিম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। | 6 |
তৃতীয় ধাপে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ কাল। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সতর্ক অবস্থানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা মোট ভোটকেন্দ্র ১২৭টি। এসব কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে অতি ঝুঁকিপূর্ণ চারটি ইউনিয়ন। তবে দিন শেষে শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধ শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন ও নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন।উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠার কোনো নির্বাচন নিকট অতীতে আর দেখা যায়নি। এর ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায় ও আছড়ে পড়েছে। পরিণত হয়েছে স্মরণকালের সেরা শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধে। প্রচুর শঙ্কায় রয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। ভোট 'কেটে নেওয়ার' (ভোট দিতে না পারা) মতো ঘটনা ঘটে কিনা এই নিয়ে আশঙ্কা করছেন ভোটারেরা। ভোটার ও স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, দলীয় কিংবা বিদ্রোহী প্রার্থী-সব পক্ষই শক্তিশালী। ভোটের মাঠ কিংবা পেশিশক্তি প্রদর্শন, যেকোনো ক্ষেত্রেই কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এ কারণে নির্বাচনের মাঠে ঘটতে পারে সহিংসতাসহ যেকোনো ধরনের দুর্ঘটনা। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করার দাবি জানিয়েছেন তাঁরা।নির্বাচন ঘিরে থাকা শঙ্কা নিয়ে বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই, বাড়ছে নির্বাচনী উত্তেজনা।উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজি রবিউল হক বলেন, আগের নির্বাচনে এক ধরনের প্রাণচাঞ্চল্য লক্ষ করা যেত। তবে যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র যেকোনো মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তরিত হতে পারে। তিনি জানান, উপজেলার প্রায় সব কেন্দ্রই কমবেশি ঝুঁকি রয়েছে। তবে বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, আমাদের প্রস্তুতি শেষ। আশা করি সকলের সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। | 6 |
ফেনীর ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পথচারী এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা সমিতি রাজার এলাকার এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত সিরাজ (২৫) নিজকুঞ্জরা গ্রামের কাদেরের ছেলে। হামলায় প্রবাসী নিহতের প্রতিবাদে বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম এশিয়ান মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। সন্ধ্যার দিকে ফেনী পুলিশ সুপারের নেতৃত্বে কয়েক প্লাটুন পুলিশ মহাসড়ক অবরোধকারীদের ঘিরে রাখতে দেখা গেছে। নজরুল নামের একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুল হক মানিকের সঙ্গে যুবলীগ নেতা জুলফিকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে বিকেলে যুবলীগ নেতা জুলফিকারের অনুসারীরা বাজারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মানিক চেয়ারম্যানের অনুসারী তাদের ওপর হামলা চালায়। হামলা ও সংঘর্ষে এক পর্যায়ে গুলিবিদ্ধ হন পথচারী প্রবাসী সিরাজ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিরাজের লাশ উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ছাগলনাইয়ায়র ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিস্তারিত পরে জানাবেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা জুলফিকার বলেন, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক অধিপত্য ধরে রাখতে বেশ কিছু যুবককে সন্ত্রাসী বানিয়ে তাদের হাতে শটগানসহ নানা অস্ত্র দিয়েছে। আ'লীগ নেতা মানিক বলেন, জুলফিকারের লোকজন এলাকায় চাঁদাবাজিসহ দোকানে দোকানে হামলা করেন সব সময়। তারাই হামলা করেছেন। | 6 |
কিংসটন ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া এই জয়ে বাংলাদেশকেও একটা বার্তা দিয়ে রাখলেন মিচেল স্টার্ক-ম্যাথু ওয়েডরা।আগস্টের প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে পরশু বিকেলে। একের পর এক চোট সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়ার জন্য ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজ জয় একদিক দিয়ে দারুণ স্বস্তির। এই স্বস্তি তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে কাজে লাগাতে চাইবে। যদিও বাংলাদেশের সঙ্গে ওয়ানডে নয়, অস্ট্রেলিয়া খেলবে টি-টোয়েন্টি। তবে সংস্করণ যেটাই হোক, জয় যেকোনো দলকেই দেয় বাড়তি আত্মবিশ্বাস।ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফরে থাকবেন না আগেই জানা ছিল। হাঁটুর চোটে বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। অ্যাঙ্কেলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন তিনি। চোট আর দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড় ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাজেভাবে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিয়ে রাখল অস্ট্রেলিয়া।আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১৫২ রানেই অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান এভিন লুইস। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্টার্ক ৪৩ রানে তিন উইকেট নিয়েছেন। পেসার জস হ্যাজেলউড, বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগার ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়েছেন।১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। যদিও অধিনায়ক অ্যালেক্স ক্যারির (৩৫), মিচেল মার্শের (২৯) ও বাঁহাতি ব্যাটসম্যান ওয়েডের অপরাজিত ৫১ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচে দুই উইকেট আর শেষ দিকে ১৯ রানের অপরাজিত ইনিংসের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন আগার। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্টার্ক। | 12 |
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে 'সব' রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। এ জন্য বিএনপির স্থায়ী কমিটি ১৫ দফা দাবির একটি খসড়া চূড়ান্ত করেছে। দলটির উদ্দেশ্য, ঐক্যবদ্ধ হতে চায় এমন দলগুলোর সঙ্গে আলোচনার সময় তাদের তরফের চাওয়াগুলো স্পষ্ট করা। দলটি বলছে, এর মাধ্যমে তারা রাজনীতিতে মনের মতো মেরুকরণ করতে পারবে। বিএনপির ১৫ দফার মধ্যে ভোটে যেতে দলটির ছয় দফা দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটি রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কথাও বলছে। বিএনপি দাবির খসড়ার শুরুতে লিখছে, ১৫ দফা দাবি তাদের প্রত্যাশার প্রতিফলন। স্থায়ী কমিটির সদস্যদের আলাপ-আলোচনার মাধ্যমে করা এই খসড়া রাজনীতিতে 'কাঙ্ক্ষিত জাতীয় মেরুকরণ' করতে পারবে। বিএনপির নীতিনির্ধারকেরা বলছেন, তাঁদের মূল উদ্দেশ্য দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা। দেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা। তাঁরা মনে করেন, এ কারণে সুষ্ঠু নির্বাচনের দরকার আছে এবং নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরির প্রয়োজন আছে। তা ছাড়া ভোটের দিন মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, তেমন পরিবেশ তৈরি করা দরকার। পাশাপাশি ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটিও ১৫ দফার মধ্যে আনা হয়েছে। এখন অন্য দলগুলো যারা ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ চায়, তাদের দাবিগুলোকে এক করে একটি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য দাবির খসড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনই কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। ওই দুই সদস্য বলেন, এ মাসের শেষ ভাগে তাঁরা একটি 'বৃহত্তর ঐক্য' গঠনের আশা করছেন। এরপর দাবি-দাওয়ার বিষয়টি আসবে। বিএনপির পক্ষ থেকে ১৫টি দাবি দেওয়া হবে। অন্য পক্ষ থেকেও দাবি আসবে। সব মিলিয়ে একটা কিছু দাঁড় করানো হবে। বিএনপির ১৫ দফা দাবিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১. বিরোধীদের ওপর জুলুম, হামলা, মামলা, হয়রানি বন্ধ ও বন্দীদের মুক্তি দেওয়া। ২. নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচনের পরিবেশ তৈরি। ৪. ক্ষমতায় গেলে যেসব কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের বাইরে থাকা দলগুলো কিন্তু বলছে যেভাবে দেশ চলছে সেভাবে চলতে পারে না। দলগুলো বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছে, তারা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে। এ কারণেই বৃহত্তর ঐক্যের বিষয়টি সামনে এসেছে। তিনি বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। এগুলোকে এক করেই তো ঐক্য প্রতিষ্ঠা হবে। তিনি মনে করেন, সব দলই কিছু না কিছু ছাড় দিয়ে এক হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, ছাড় দিয়ে হলেও তাঁরা বৃহত্তর ঐক্য করতে চান। সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও বৃহত্তর ঐক্য গড়তে বিএনপির প্রচেষ্টায় সায় দিয়েছে। বিএনপির ১৫ দফা দাবি ১. (ক) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার।(খ) সব বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার।(গ) নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা আদায়।(ঘ) পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার না করা।(ঙ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের ন্যায্য আন্দোলন এবং সামাজিক ও গণমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে গ্রেপ্তার ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির নিশ্চয়তা আদায়।২. ভোটের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া।৩. আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা। ৪. আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা।৫. নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা করা।৬. ভোটকেন্দ্রে বিচারিক ক্ষমতা দিয়ে সশস্ত্রবাহিনী নিয়োগ করা। ৭. নির্বাচনে ইভিএম ব্যবহার না করা। ৮. রাজনৈতিক প্রতিহিংসার অবসানে ঐকমত্য গঠন করা। ৯. রাষ্ট্রকে দলীয়করণের ধারার বদলে গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা। ১০. রাষ্ট্রক্ষমতায় গ্রহণযোগ্য ভারসাম্য প্রতিষ্ঠা করা।১১. স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা। ১২. দুর্নীতি প্রতিরোধে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ও কার্যকর।১৩. নাগরিকের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা বিধান করা। ১৪. সর্বনিম্ন আয়ের মানুষের মানবিক জীবন নিশ্চিত করে আয়ের বৈষম্যের অবসান করতে অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণ করা। ১৫. রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা। বিএনপির জাতীয় ঐক্য গঠনে এখন পর্যন্ত যুক্তফ্রন্ট ও গণফোরামের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। এই দলগুলো সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে অভিন্ন বিষয়ে কথা বলে। যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, এখন সবাইকে সবার প্রয়োজন। সবাই বিষয়টি উপলব্ধি করছে বলেই জাতীয় ঐক্যের বিষয়টি সামনে আসছে। এখানে সব দলের প্রস্তাবকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। | 9 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.