text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
খুলনা ওয়াসার পানির বিল নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। কোনো মাসে নির্ধারিত ইউনিটের চেয়ে বিল বেশি, আবার কোনো মাসে আসছে কম। অভিযোগ রয়েছে, মিটার না দেখে বিল করায় এ ধরনের সমস্যায় পড়ছেন গ্রাহকেরা।একাধিকবার ওয়াসায় অভিযোগ করলেও সমাধান পাননি তাঁরা। বিল নিয়ে সমস্যার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা বলছেন, আগামী মার্চ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে।জানা গেছে, খুলনা ওয়াসার পানির গ্রাহক রয়েছে প্রায় ৩৯ হাজার। গ্রাহকদের বিল নিয়ে প্রতি মাসে হয়রানির শিকার হতে হচ্ছে। খালিশপুরের গ্রাহক মো. সাখাওয়াত হোসেন জানান, ডিসেম্বর মাসে তার পানির বিল এসেছে ৩০ ইউনিটের ২৩৯ টাকা। অথচ তাঁর মিটারে বকেয়া রয়েছে আরও ৪৫০ ইউনিট। অর্থাৎ তাঁর যে বিল হওয়ার কথা, তার চেয়ে ৪৫০ ইউনিটের বিল কম এসেছে। তিনি বলেন, 'প্রতি মাসে কম ইউনিটের বিল দেখিয়ে বিল করছে ওয়াসা। আবার মিটারে বিল বকেয়া থেকে যাচ্ছে। একসঙ্গে বকেয়া বিল করলে দিতে সমস্যা হবে। এ বিষয়ে ওয়াসায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।'অপরদিকে, একই অভিযোগ করেন খালিশপুর এলাকার এবাদত হোসেন। তিনি জানান, তার মিটারে রয়েছে ১ হাজার ৪৮৬ ইউনিট। অথচ বিল করা হয়েছে ১০০ ইউনিটের ৮৭৫ টাকা। তিনি অভিযোগ করেন, মিটার রিডার মিটার না দেখেই বিল করছেন। তিনি এই জটিলতা নিরসনের জন্য ওয়াসায় একাধিকবার অভিযোগ করলেও এখন পর্যন্ত সমাধান হয়নি।আবার বেশি বিল করারও অভিযোগ করেন একই এলাকার আব্দুল আজিজ। তিনি জানান, তার মিটারে ৩০ ইউনিট থাকলেও বিল করা হয়েছে ১০০ ইউনিটের।এদিকে, এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার জানান, ওয়াসার বিলের সঙ্গে যারা জড়িত তাদের অদক্ষতার কারণে এই সমস্যা হচ্ছে। এতে মানুষের ভোগান্তি বাড়ে। যারা নিয়মিত বিল দিতে আগ্রহী তাদের আগ্রহ কমে যায়। দীর্ঘ দিন বিল না দেওয়ায় এক সময় গ্রাহকের ওপর বাড়তি চাপ পড়ে। মানুষের ভোগান্তি বাড়ে। তিনি এই সমস্যা সমাধানের দাবি জানান।অপরদিকে, খুলনা ওয়াসার এমডি মো. আবদুল্লাহ বলেন, '২০০৮ সালের ২ মার্চ খুলনা ওয়াসা প্রতিষ্ঠা হয়। তার পর থেকে প্রতিদিনই গ্রাহক বাড়ছে। বর্তমানে প্রায় ৩৯ হাজার গ্রাহক রয়েছেন। কোনো কোনো মিটার রিডার মিটার না দেখেই বিল করায় এই সমস্যা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। দোষী প্রমাণ হওয়ায় এরই মধ্যে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কোনো গ্রাহক অভিযোগ করলে তাঁর বিলের সমস্যা মিটিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয়, সে জন্য সফটওয়্যারের মাধ্যমে বিল নেওয়া হবে। সফটওয়্যারের কাজ চলছে। আগামী মার্চের মধ্যে সফটওয়্যারের কাজ শেষ হবে। তখন এ ধরনের সমস্যা আর থাকবে না।' | 6 |
জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বিষয়ে বাগেরহাটে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংলাপ হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম এর সভাপতিত্ব করেন।নাগরিক সংলাপে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মো. রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকস্, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মো. মহিতুর রহমান পল্টন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামিম আসনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রনকুজ্জামান, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, উপজেলা তথ্য প্রদানকারী সাকিবুন্নাহার, বাঁধন প্রতিনিধি শেখর কুমার ব্যানার্জীসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা বক্তব্য দেন।নাগরিক সংলাপে জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। | 6 |
অডিট কমিটিকে সহযোগিতা করতে ইভ্যালির ভবন মালিক শেখ সালাউদ্দিনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত যখনই তাঁকে ডাকবেন, তখনই হাজির হতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। নির্দেশনা অনুযায়ী সালাউদ্দিন আজ হাজির হলে তাঁকে মামলায় পক্ষভুক্ত করা হয়।গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট সালাউদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এ ছাড়া ওই দিন ইভ্যালির সাবেক এমডি মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রা মামুনুর রশীদের বরাবর হস্তান্তরের অনুমতি দেন আদালত।প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তাঁরা দুজন এখন কারাগারে।এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিত গত বছরের ২২ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। আর ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।বোর্ডের সদস্যরা হলেন-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর। | 6 |
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি দেশটির প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বলে মনে করেন শীর্ষস্থানীয় সাংবাদিক, লেখক ও ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন এম জে আকবর। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতের গুরুত্ব তুলে ধরেন। তখন এম জে আকবর বলেন, অতীতে কখনও ভারত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনার বিষয়বস্তু ছিল না। আর কোনও ভারতীয় নেতা এর আগে সে দেশের নির্বাচনী প্রচারণায় এতটা জনপ্রিয়তা পাননি এবং এত আলোচনায় উঠে আসেননি। এ ছাড়া, ভারতের সঙ্গে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে। নরেন্দ্র মোদি পররাষ্ট্রনীতিতে এমন সব চমক এনেছেন, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। মোদি প্রতিবেশীর সংজ্ঞাই বদলে দিয়েছেন, যা ভারতের ইতিহাসে অকল্পনীয়। এম জে আকবর আরও বলেন, মোদি আরও একটি বিষয়ে জোর দিচ্ছেন, সেটি হচ্ছে অংশগ্রহণমূলক উন্নয়ন। এককভাবে উন্নয়ন না করে বরং সহযোগিতামূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে ভারত। আর এটাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া কাশ্মীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার কৃতিত্ব মোদি দেখিয়েছেন, তা ছিল অভাবনীয়। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রও এক্ষেত্রে সমর্থন দিয়েছে। আর এটা সম্ভব হয়েছে কেবল মোদির কারণেই। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
১২ থেকে ১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ভারতের টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। এর আগে হয়ে গেল বিয়ে-পূর্ববর্তী অনুষ্ঠান। অঙ্কিতা ও ভিকি দুজনের ইনস্টাগ্রামেই পাওয়া গেল তাঁদের বিয়ে-পূর্ববর্তী আয়োজনের ছবি। | 2 |
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ময়ূরা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব কে.এম সিংহ রতন, জেলা পরিষদের সদস্য আবু বকর ছিদ্দিক আবু, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ সচিব (প্রশাসন) একেএম সাহাব উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের আবু, মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন। চুনারুঘাট সরকারি কলেজের প্রভাষক ও ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ। চলতি বছর এই সংগঠনের আয়োজনে বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ততভাবে উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
গত মে মাসে ইসরায়েলের ভয়াবহ হামলায় ফিলিস্তিনের গাজায় বসবাসকারীদের কারো ঘর মাটিতে মিশে গেছে, কারো ঘর আছে কিন্তু তাতে বাস করার অবস্থা নেই। ইসরায়েলের বাধার কারণে ঘরগুলো গড়ে তোলা যাচ্ছে না। গাজার সরকারের হিসাব অনুযায়ী, ১১ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় ২২০০ ঘর পুরোপুরি ধংস হয়েছে আর ৩৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা সীমান্ত ইসরায়েল ও মিশরের কঠোর নজরদারি অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত দিয়ে হামাসের কাছে যাতে অস্ত্র বা অস্ত্র তৈরির রসদ যেতে না পারে-তা নিশ্চিত করার স্বার্থে এমন নিয়ন্ত্রণ আরোপ জরুরি বলে মনে করে দেশ দু'টি। ১১ দিনের যুদ্ধ চলার সময় সীমান্ত দিয়ে গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। সেই নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। সোমবার থেকে গাজায় জ্বালানি প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে। তবে কার্বন ডাই অক্সাইড এবং বোতলজাত পণ্যের কারখানার জন্য অপরিহার্য সিরাপ প্রবেশ করতে না দেয়ায় গাজায় ৬০ বছর ধরে চলে আসা পেপসি কারখানা সম্প্রতি বন্ধ হয়ে গেছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠনটি সবসময় সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেয়। গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহ করে সেই অর্থের সিংহভাগ অস্ত্র কেনায় ব্যয় করে বলেও তাদের অভিযোগ। ইসরায়েলের সন্দেহ ঘর-বাড়ি নির্মাণের জন্য ৫০০ মিলিয়ন ডলার পেলেও তার সামান্যই এ কাজে ব্যয় করা হবে। অন্যদিকে, একক রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অস্বীকার করে আসা হামাস বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এসেছে। গাজার ২০ লাখ অধিবাসীর দুই-তৃতীয়াংশের জীবনই অর্থ সহায়তা-নির্ভর। ঘর হারানোদের জীবন তাই এখন মহাসংকটে। অনেকের মাথার ওপরে শুধুই খোলা আকাশ। কিন্তু অর্থসহায়তার প্রশ্নে ইসরায়েল বলছে, ২০১৪ সালের যুদ্ধের সময় নিখোঁজ দুই সেনাসদস্য এবং দুজন বেসামরিক নাগরিক, অর্থাৎ চারজন ইসরায়েলিকে ফিরিয়ে দিলেই কেবল অর্থ সহায়তা দেয়া হবে। গাজাবাসীরা কি খুব তাড়াতাড়ি আবার মাথা গোঁজার ঠাঁই ফিরে পাবেন? দৃশ্যত তা অসম্ভব, কারণ, যে দু'জন সৈন্যকে ফেরত চাওয়া হচ্ছে তাদের ইসরায়েলও ইতোপূর্বে 'মৃত' ঘোষণা করেছে তাছাড়া হামাস মনে করে, ইসরায়েল আটক ফিলিস্তিনিদের ফিরিয়ে দিলেই কেবল ইসরায়েলিদের ফিরিয়ে দেয়া সম্ভব।অথচ ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইতোমধ্যে কারাবন্দি 'ফিলিস্তিনি জঙ্গিদের' ফিরিয়ে দেয়ার বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন। অর্থ নিয়ে হামাস তা যেন অস্ত্র ক্রয়ে ব্যয় না করে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও নিশ্চিত করতে চান। তাই গাজায় ইসরায়েলের হামলায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়া ঘর-বাড়ি গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত করার কাজে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অংশগ্রহণ দাবি করেছে বাইডেন প্রশাসন। কিন্তু ২০০৭ সালের গৃহযুদ্ধে হামাসের কাছে হেরে যাওয়ার পর থেকে মাহমুদ আব্বাসকে কখনো গাজার বিষয়ে আগ্রহ দেখাতে দেখা যায়নি। সূত্র: ডয়েচে ভেলে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
হলিউডের সঙ্গীতশিল্পী নিক জোনাসের বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে কয় দিন টিকবে তা নিয়ে নিন্দুকরা কত কথাই না বলেছিলেন! কিন্তু তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমিয়ে সংসার করছেন প্রিয়াঙ্কা-নিক। ইতালিতে এবারের ভালোবাসা দিবসটা দারুণ কাটিয়েছেন এ দম্পতি। প্রিয়াঙ্কার সঙ্গে নিক নেছেন বলিউডের জনপ্রিয় গান 'আঁখ মারে' গানের সাথে। ইতালি থেকে ইনস্টাগ্রামে নাচের সেই এই ভিডিও পোস্ট করেছেন নিক। আনন্দে আত্মহারা হয়ে নিক প্রিয়াঙ্কার উদ্দেশে লিখেছেন, 'প্রি শো ডান্স পার্টি আমার চিরজীবনের ভ্যালেন্টাইনের সঙ্গে'। নাচের ভিডিও বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা চলছে। কীভাবে সেটি গঠিত হবে, কারা থাকবে, এমনকি সিইসি কে হলে ভালো হয়, সেসব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, তাই আগামী নির্বাচন কমিশনের অধীনেই হতে যাচ্ছে দ্বাদশ সংসদ 'নির্বাচন'। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেটা যদি অক্ষুণ্ন থাকে, তাহলে আদৌ 'নির্বাচন' কতটা হতে যাচ্ছে, সে প্রশ্ন থেকেই যায়।সংসদের বর্তমান অধিবেশনে উত্থাপিত হয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ বিল, যা আগামী সংসদ নির্বাচনের জন্য গুরুত্ব রাখে। সীমানা নির্ধারণের মূল কারণ আসলে জনসংখ্যার পুনর্বিন্যাস। প্রতিটি আদমশুমারির পর দেশের এলাকা অনুযায়ী জনবিন্যাসের বিরাট পরিবর্তন দেখা যায়। বর্তমান বাংলাদেশে দ্রুত নগরায়ণের ফলে নগরকেন্দ্রিক আসনগুলোয় জনসংখ্যা অনেক বেড়ে যায় এবং গ্রামীণ এলাকায় মোট জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক কমে যায়। এ কারণেই প্রতিটি আদমশুমারির পরে সংসদীয় আসনের পুনর্বিন্যাস জরুরি।বাংলাদেশে ২০১১ সালে পঞ্চম আদমশুমারিটি হয়েছিল। এর ১০ বছর পর, ২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি হওয়ার কথা, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনের আগে নতুন করে সীমানা নির্ধারিত হবে। গোড়াতেই প্রশ্ন আসে, কেমন হয় বর্তমান সরকারের অধীনে আদমশুমারি?১১ এপ্রিল, ২০১২ আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সম্মেলনকক্ষে তৎকালীন সরকারের দুজন মন্ত্রী উপস্থিত ছিলেন। পরিসংখ্যান ব্যুরোর কর্মীদের উদ্দেশে তৎকালীন কৃষিমন্ত্রী, বর্তমান সাংসদ মতিয়া চৌধুরী বলেন, 'বিবিএস অনেক সময় আমাদের ভুল তথ্য দেয়। তারা সঠিকভাবে আদমশুমারি করে না। তারা যে তথ্য দেয়, তা নিয়ে অনেক বিতর্ক আছে।' তিনি বলেন, 'দেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ নয়, আরও বেশি।' তিনি আরও বলেন, 'আমি তো মন্ত্রিপাড়ায় থাকি না। আমি যে এলাকায় থাকি, সেই এলাকায় বিবিএস ভালোভাবে লোকগণনা করেনি।' (কালের কণ্ঠ, ১২ এপ্রিল, ২০১২)সেই একই সভায় তৎকালীন খাদ্যমন্ত্রী বর্তমান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক খাদ্য বরাদ্দের হিসাব দেখিয়ে প্রমাণ করেছিলেন, বিবিএস আদমশুমারিতে বাস্তবতাবিবর্জিত তথ্য দিয়েছে। এটি ২০১১ সালে হওয়া পঞ্চম আদমশুমারির পরের ঘটনা। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ওই একটি আদমশুমারিই হয়েছে ক্ষমতাসীন সরকারের আমলে।জনগণের ম্যান্ডেট পাওয়া একটা সরকার ২০১১ সালের আদমশুমারি নিয়ে যে ছেলেখেলা করেছে, সেটা দেখলে যে কেউ খুব সহজে বুঝে যাবেন নির্বাচনের এই অবস্থায় দাঁড়িয়ে আদমশুমারি কতটা ভয়াবহ হতে পারে। এই আদমশুমারির ওপরে ভিত্তি করে তাহলে কিসের সংসদ নির্বাচনের আসনের সীমানা নির্ধারণ?সামনে আরেকটি নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন কমিশন কীভাবে গঠিত হওয়া উচিত হবে, গতবারের মতো সার্চ কমিটি গঠন করে, নাকি অন্যভাবে ইত্যাদি নানা আলোচনা সামনে আসছে। এ প্রসঙ্গে কমিশন গঠনে আইন প্রণয়নের আলোচনাও আছে।সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আইন প্রণয়নের আলোচনা এ দেশে যতটা হয়েছে, তার ক্ষুদ্র ভগ্নাংশ হয়নি নির্বাচন কমিশন নিয়োগের আইনের ক্ষেত্রে, অথচ সংবিধানের ৯৫(১) (গ) অনুযায়ী বিচারক নিয়োগের আইনটি তিনটি অপশনের মধ্যে একটি। ফলে এ আইনটি না থাকা অন্তত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় না। কিন্তু নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন।সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন থাকতেই হবে এবং সেই আইনের ভিত্তিতেই কেবলমাত্র নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। আচ্ছা, ধরে নেওয়া যাক, আইন হলো এবং যোগ্য নিরপেক্ষ মানুষদের নিয়ে অসাধারণ একটা নির্বাচন কমিশন গঠিত হলো, তাতেও কি দেশে একটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হয়ে যাবে? নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা আমরা শুনি। নির্বাচনকালীন নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের ওপরে কতটুকু ক্ষমতার চর্চা করতে পারবে, সেটা নিয়ে সংবিধানের ১২০ ও ১২৬ অনুচ্ছেদ দুটি ভীষণ অস্পষ্ট। ফলে একটা সরকার যদি না চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক, তাহলে কোনোভাবেই একটা সুষ্ঠু নির্বাচন এ দেশে সম্ভব নয়। নির্বাচন কমিশনকে পদে পদে বাধা তৈরি করতে পারবে সরকার। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত শামসুল হুদা কমিশন আওয়ামী লীগের সময়ে কিছু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে গিয়ে সরকারের দিক থেকে নানা অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন।বর্তমান ক্ষমতাসীন সরকারের সময়ে দুটি নির্বাচন হয়েছিল। দশম সংসদ নির্বাচনটি সংবিধানের দৃষ্টিতে আদৌ নির্বাচনই ছিল না। সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদের 'একক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে' সংসদ গঠিত হওয়ার কথা। ২০১৪ সালের ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনে একটিমাত্র ভোট পড়ার আগেই সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের বেশি জিতে গিয়েছিল ক্ষমতাসীন জোট। এরপর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে বিচারবহির্ভূত হত্যা-গুম-পুলিশি নির্যাতন ইত্যাদির মাধ্যমে দমন-পীড়ন করে সংবিধানের আলোকে সেই অবৈধ সংসদটি পার করল তার পুরো মেয়াদ।এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনটিও ছিল একই অভিযোগে অভিযুক্ত এবং আরও অনেক ভয়ংকরভাবে। জনগণ তাদের 'প্রত্যক্ষ ভোট' দিতে ভোটকেন্দ্রে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই সরকারি দল এবং প্রশাসন মিলে তথাকথিত ভোটের কাজ শেষ করে ফেলেছিল। সেই কলঙ্কিত নির্বাচনে গঠিত সরকারটিও তার মেয়াদের অর্ধেকের বেশি পার করে দিয়েছে। ক্ষমতাসীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কী চেহারা হয়, সেটি ক্ষমতাসীন সরকারের অধীনে হওয়া দুটি জাতীয় নির্বাচন আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে।এ দেশে ভোটার দিবস পালিত হয় ঘটা করে। মাঝে মাঝেই শোনা যায় ভোটার তালিকা হালনাগাদ করার কথা। এখন নতুন করে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের আইন করা হচ্ছে। দারুণ আলাপ চলছে আগামী নির্বাচন কমিশন গঠন করার পদ্ধতি নিয়ে। সব দেখে মনে পড়ল খুব পরিচিত জোকটির কথা।যুদ্ধে হেরে সেনাপতি এসেছে রাজার কাছে। রাজা সেনাপতিকে জিজ্ঞেস করলেন, যুদ্ধে পরাজয়ের কারণ কী। সেনাপতি বললেন, হারার এক শ একটা কারণ আছে, প্রথম কারণ হচ্ছে বৃষ্টিতে গোলা-বারুদ ভিজে অকেজো হয়ে গিয়েছিল। সেনাপতি পরের কারণগুলো বলতে শুরু করার আগেই রাজা তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, আর কোনো কারণ শোনার দরকার নেই।বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দারুণ আলোচনা চলছে। কী কী আলোচনা চলছে, জানার আগে সবার আগে জানার চেষ্টা করা উচিত নির্বাচনের পরিকল্পনা কি এই সরকারকে ক্ষমতায় রেখে হচ্ছে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করার জন্য আর কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো আর শোনার দরকার নেই। এই সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচনের নামে যা হয়, সেটা প্রহসনের বেশি কিছু নয়। পরপর দুটি জাতীয় নির্বাচনের পর এটা নিয়ে ন্যূনতম সন্দেহ জনগণ তো বটেই, আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও থাকার কোনো কারণ নেই।লেখক: সংরক্ষিত আসনের সাংসদ ও বিএনপিদলীয় হুইপ | 8 |
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর আলেক্সান্ডার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। দফায় দফায় সংঘটিত এই সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান, পিরাছা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জহির উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ফয়সালের নেতৃত্বে কিশোর গ্যাং পিকে গ্রুপের সদস্যরা দুপুরে আলেক্সান্ডার বাজারে অপর কিশোর গ্যাং আরিফ গ্রুপের সাদ্দাম হোসেনকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে দুই পক্ষের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে ফয়সালের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আরিফের পক্ষের শাহেন শাহ, তৌফিকুজ্জামান পিরাছা, রফিকুল ইসলাম রিয়েল, তাওহীদুল ইসলাম রাজা, ইকরা, তানিম, সাদ্দাম ও আবদুর রহমান এবং ফয়সলের পক্ষের জামাল উদ্দিন, ফয়সাল, হৃদয়, ছালেহ উদ্দিন, হান্নান, জহির, বেল্লাল, মাহে আলম, মমতাজ বেগম, তাছনুর বেগমসহ উভয় পক্ষের ২২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, 'সংঘর্ষে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।' | 6 |
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন করোনা শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন নয়জন। এ সময় সুস্থ হয়েছেন ৯৫ জন। আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানান কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, সর্বশেষ এক হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষার করা হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে বিদেশগামী ৯১ জন যাত্রীর করোনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯৭১ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৫২ জন। আর মারা গেছেন ৫৮০ জন।গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া নয়জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার একজন, আদর্শ সদরের একজন, বি-পাড়া উপজেলার একজন, লালমাই উপজেলার একজন, মুরাদনগর উপজেলার বাসিন্দা তিনজন ও বরুড়া উপজেলার দুজন।এ দিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৪৬ জন, আদর্শ সদরে ২৯, সদর দক্ষিণে সাত, বুড়িচং ২২, বি-পাড়ায় পাঁচ, চান্দিনায় ২০, চৌদ্দগ্রামে ৪৩, দেবিদ্বারে ১৫, দাউদকান্দিতে পাঁচ, লাকসামে ৪৩, লালমাইয়ে তিন, নাঙ্গলকোটে ২৭, বরুড়ায় ৩৬, মনোহরগঞ্জের ২২, মুরাদনগরের ২০, মেঘনায় চার, তিতাসে ১৩ ও হেমনায় ১৬ জন। | 6 |
ট্রাক মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পরিবহন ধর্মঘটে কিছু মধ্যস্বত্বভোগী ঢুকে এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।
বুধবার সচিবালয়ে পরিবহন ধর্মঘটের বিষয়ে এক বৈঠক শেষে তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
আইন অনুযায়ী রায় না হওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে যান মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, পরিবহন দুর্ঘটনার বিষয়ে একটা আইন আছে। কোনো রায় সেই আইনের বাইরে গেলেই শ্রমিকদের মনে কষ্ট হয়। তারা বিক্ষোভে ফেঁটে পড়ে। তাই সারা বাংলাদেশে ওইদিন রাততে তারা গাড়ি চালানো বন্ধ করে দেন। শ্রমিকরা চান যতদিন এ আইনে পরিবর্তন না আসে ততদিন ওই আইনেই সড়ক দুর্ঘটনার বিচার হোক। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ধর্মঘট প্রত্যাহারের জন্য। শ্রমিকেরাও রাজি হয়েছিলেন। এর মধ্যে ফাঁসির রায়ের খবর আসলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তখন আর আমাদের কিছু করার ছিল না।
প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে এ ধর্মঘটকে কেন্দ্র করে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে।
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর পর সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হয় দেশজুড়ে আকস্মিক ধর্মঘট। রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ।
| 6 |
চিরাচরিত রীতি অনুযায়ী এবার পহেলা ফাল্গুনে বাসন্তি উৎসব হয়নি বরিশাল সরকারি মহিলা কলেজে। করোনার কারণে আয়োজন হয়নি কোন মঞ্চানুষ্ঠানের। তবে কিছু শিক্ষার্থী সেঁজেগুজে ক্যাম্পাসে এসে সেলফি তুলে, বন্ধু ও স্বজনদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। তবে বরাবরের মতো এবারও নগরীর জগদিশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিকেলে বসন্ত উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং বরিশাল নাটক। অপরদিকে সার্কিট হাউজ চত্বরে বিকেল ৫টায় বসন্ত উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। অন্যান্য বছর নাচ, গান, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বসন্ত স্মরণীয় করে রাখে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। অনেকে এক বছর পর ক্যাম্পাসে পা রেখে আনন্দে উদ্বেলিত হন। এবার মঞ্চানুষ্ঠান না হলেও কিছু শিক্ষার্থী সেঁজেগুজে ক্যাম্পাসে এসে আনন্দময় সময় কাটিয়েছেন। তারা সেলফি তুলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন। করোনামুক্ত আগামীর বাংলাদেশ প্রত্যাশা করেন তারা। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, প্রকৃতির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রকৃতি যখন নতুনভাবে সাঁজে, তখন মানুষের মনও রাঙায়। মানুষ প্রকৃতির মতো পবিত্র হয়। সৌন্দর্যে মানুষের মন আপ্লুত হয়। আপ্লুত হওয়া বাঙালীর ঐতিহ্য। আনুষ্ঠানিকতা না হলেও যে যার মতো করে বসন্ত ও ভ্যালেন্টাইন দিবস উপভোগ করছে। এভাবে মন রাঙিয়ে দেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে বরাবরের মতো বিকেল ৪টায় নগরীর কালীবাড়ি রোডের জগদিশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং বরিশাল নাটক। নাচ, গান, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। যদিও করোনার কারণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পিঠা উৎসবের আয়োজন করেনি কর্তৃপক্ষ। অপরদিকে বিকেল ৫টায় সার্কিট হাউজ চত্বরে বসন্ত উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। সেখানে নাচ, গান সহ নানা আয়োজনের মধ্য আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। বসন্ত উৎসবের সবগুলো অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের উন্নয়নে এক ও অদ্বিতীয় রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বের কাছে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের এই জাদুকর। সোমবার ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের কুতুবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব বলেন, শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। তার প্রচেষ্টায় সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা থেকে বাদ পড়েনি ক্রীড়াঙ্গনও। করোনাকালেও উন্নয়ন থেমে থাকেনি। গৃহহীন ও ভূমিহীনদের পাকা ঘর দেওয়া এর বাস্তব প্রমাণ। এ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ। | 6 |
শরীয়তপুরের ডামুড্যায় সম্পত্তির লোভে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের পর বিষ খাইয়ে বোনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। পরে সাথী আক্তার (৩৫) নামের ওই নারীকে ডামুড্যা উপজেলা হাসপাতালে নিয়ে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ভাই শামীম মেলকার, সম্রাট মেলকার ও সোহেল মেলকার। সাথীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন চিকিৎসক। পুলিশ সাথীকে হেফাজতে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে উপজেলার কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনেশ্বর গ্রামের আমির হোসেন মেলকার পাঁচ ছেলে ও দুই মেয়ে। তিনি বিপুল পরিমাণ সম্পত্তি রেখে মারা যান। ছোট মেয়ে সাথী তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। এটা ভাই শামীম, সম্রাট ও সোহেল মেনে নিতে পারেননি। সম্পত্তির ভাগ চাইলে তারা সাথীর ওপর নির্যাতন শুরু করেন, যাতে তিনি বাড়ি ছেড়ে চলে যান। ভুক্তভোগী সাথী বলেন, 'আমার পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার জন্য ভাই শামীম, সম্রাট ও সোহেল আমাকে হত্যার চেষ্টা করেছেন। রড ও বাঁশ দিয়ে পিটিয়ে মুখে বিষ ঢেলে আমাকে মারতে চেয়েছেন।' ডামুড্যা হাসপাতালের চিকিৎসক রাহী দাস বলেন, সাথীকে তার ভাইয়েরা হাসপাতালে এনে বলেন- সাথী বিষ খেয়েছেন। এই বলে তারা চলে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। অভিযুক্ত সোহেল বলেন, 'বোন সাথীর মাথায় সমস্যা আছে। এ কারণে তিনটি বিয়ে হলেও একটিও টিকে নাই। বোনের দেনমোহরের দশ লাখ টাকা বড় ভাই সবুজ মেলকার আত্মসাৎ করেছেন। এখন সেই বোনকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছেন তিনি। সবুজ বোনকে বিষ এনে দিয়েছেন। সেই বিষ বোন নিজেই খেয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে।' সবুজ বলেন, ছোট বোন সাথী আমাদের বাড়িতে থাকে। তার ভাগের সম্পত্তি দাবি করলে ছোট ভাইয়েরা তা মেনে নিতে না পেরে সাথীকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছে। ওসি শরীফ আহম্মেদ বলেন, নারীকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। | 6 |
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় ধরলা নদীর ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে ধরলা নদীর বাম তীরের চর সিতাইঝাড় গ্রামে নদীটির পাড়ে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানানো হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চর সিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল গফুর, সাবেক ইউপি মেম্বার কেরামত আলী, পল্লী চিকিৎসক আমির হোসেন, স্থানীয় অধিবাসী দারোগা আলী ও ইউনুছ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ধরলার বাম তীরে অবস্থিত মোগলবাসা ইউনিয়নের ফজলের মোড় থেকে চর সিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। প্রতিবছর বাড়িঘর, আবাদি জমি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। অথচ বারবার অনুরোধ করা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড এ এলাকার ভাঙনরোধে প্রতিরক্ষামূলক কোনো কাজ করেনি। মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবলু জানান, তার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডভুক্ত ওই এলাকার ভাঙনরোধে বর্ষা মৌসুম শুরুর আগে প্রতিরক্ষামূলক কাজ করা জরুরি হয়ে পড়েছে। এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী মো. আরিফুল ইসলাম জানান, ধরলা নদীর বাম তীরে অবস্থিত চর সিতাইঝাড়ে ভাঙনরোধে এক কিলোমিটার এলাকাজুড়ে বালু ভর্তি জিওব্যাগ ফেলার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ করা হবে। | 6 |
নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং বিশেষ করে অর্থনৈতিক খাতের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চারদিনের সফরে আজ ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাণী ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। রাণী ম্যাক্সিমা বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। বুধবার সকালে তিনি নগরীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর পর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।বৃহস্পতিবার ডাচ রাণী বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাণী ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন। সূত্র বাসস। | 9 |
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন কপ ২৬ -এ অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের গ্লাসগোতে বসেছে এবারের শীর্ষ সম্মেলনের আসর। রানি বিশ্বনেতাদের উদ্দেশে বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যিকারের রাষ্ট্রনেতা হতে হবে এবং আমাদের সন্তান ও সন্তানদের সন্তানদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পৃথিবী গড়তে হবে। গত ৩১ অক্টোবর শুরু হওয়া জাতিসংঘের এ জলবায়ু সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। ভিডিও বার্তায় রানি আরও বলেছেন, বহু মানুষ আশা করে, জলবায়ু পরিবর্তন রোধের অঙ্গীকারকে এখন কার্যে পরিণত করার সময় এসেছে। জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন প্রিন্স অব ওয়ালস ফিলিপ ও তার স্ত্রী ক্যামিলা এবং ফিলিপের ছেলে ডিউক অব ক্যাম্বব্রিজ উইলিয়াম ও তার স্ত্রী কেট।
বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি মাস্ককে আমাদের নিত্যসঙ্গী করেছে। বিশ্বজুড়ে কমবেশি সবাই মাস্ক পরছেন। অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করছেন। তবে শুধু করোনা মহামারিকালে নয়, তিন হাজার বছর আগেও ছিল মাস্ক। চীনের প্রত্নতত্ত্ববিদেরা সম্প্রতি একটি সোনার তৈরি মাস্ক খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান খনন করছিলেন গবেষকেরা। জায়গাটি প্রাদেশিক রাজধানী চেংদুর উপকণ্ঠে। সেখানে ৪ দশমিক ৬ বর্গমাইল জায়গাজুড়ে খননকাজ চালানো হয়। এ খননকাজের সময় সেখান থেকে প্রাচীন পাঁচ শর বেশি নিদর্শন খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে সোনার তৈরি একটি মাস্কও রয়েছে। পরে পরীক্ষা করে দেখা যায়, সোনার এ মাস্ক তিন হাজার বছরের পুরোনো। প্রত্নতত্ত্ববিদদের খুঁজে পাওয়া মাস্কটির ৮৪ শতাংশই সোনা দিয়ে বানানো। ওজন ২৮০ গ্রাম। চীনের ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, ওই সময় মানুষ বিভিন্ন আচার-অনুষ্ঠানে সোনা দিয়ে বানানো এমন মাস্ক পরতেন। সিচুয়ান প্রদেশের যে জায়গায় খননকাজ চালানো হয়েছে, সেটি একসময় প্রাচীন শু রাজ্যের অন্তর্গত ছিল। সময়টা ৩১৬ খ্রিষ্টপূর্বাব্দ। পশ্চিম সিচুয়ান উপত্যকায় হান নদীর অববাহিকাজুড়ে বিস্তৃত ছিল এ রাজ্য। শিল্পকর্মের জন্য খ্যাতি ছিল রাজ্যটির। সাম্প্রতিক খননে প্রত্নতত্ত্ববিদেরা সোনার তৈরি মাস্ক ছাড়াও শু শাসনামলের আরও নানা প্রত্ন নিদর্শন খুঁজে পেয়েছেন। এর মধ্যে সোনার পাত, ব্রোঞ্জ, হাতির দাঁত, হাড়ের তৈরি নিদর্শন, কাঠের তৈরি বাক্স, ব্রোঞ্জের পাত্রসহ নানা উপকরণ রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের মতে, এসবই ব্রোঞ্জ যুগের অনন্য নিদর্শন। সিচুয়ান প্রদেশের শাংসিংদু প্রত্নস্থানটি আগামী দিনে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হতে পারে। গত শতকের বিশের দশকের পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চল থেকে ৫০ হাজারের বেশি প্রত্ননিদর্শন খুঁজে পাওয়া গেছে। এর আগে ১৯৮৬ সালে এখানে খননকাজ চালিয়ে ব্রোঞ্জের তৈরি মাস্ক খুঁজে পেয়েছিলেন প্রত্নতত্ববিদেরা। | 3 |
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নীতি, পরিকল্পনা ও কৌশলে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। প্রথমত, বর্তমান মন্ত্রিসভায় প্রয়োজনে দায়িত্ব পুনর্বণ্টন এবং দুর্বল অবস্থানে সবলের দৃঢ় ভূমিকা নেওয়ার ব্যবস্থা তৈরি করা একান্ত জরুরি।সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার অষ্টমী থেকে বিজয়া দশমী এবং এরপর দেশব্যাপী যেসব আক্রমণ, ধর্মের অবমাননার অভিযোগ, তাণ্ডব, মন্দির, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, বিপণিবিতানে লুটপাট এবং নিরীহ মানুষ হত্যার মতো ঘটনা ঘটেছে, তা নিয়ে সচেতন মহল লজ্জাবোধ করলেও; যাঁরা এসবকে অপরাধ মনে করেন না, তাঁদের কিছু যায়-আসে না। বরং তাঁরা মনে মনে হিন্দুদের উচিত শিক্ষা দেওয়ার মনোভাব চেপে ধরে রাখছেন! হয়তো প্রকাশ এখন আর করছেন না। তবে সুবিধামতো সময়ে এর বহিঃপ্রকাশ ঘটবে না-এমন কোনো নিশ্চয়তা নেই। করোনার সংক্রমণ অনেকটা কমে আসা স্পষ্ট হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়াতে থাকে। তবে জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং দলীয় অফিসে ডাকা সংবাদ সম্মেলনে গতবারের মতো সরকার উৎখাত, গণ-অভ্যুত্থান, পালানোর পথ না পাওয়া ইত্যাদি বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এখন অবশ্য রাজনীতির জন্য জেলায় জেলায় সফর, জনসভা, বক্তৃতা প্রভৃতির খুব বেশি প্রয়োজন পড়ে না। ঢাকায় এতসব বেসরকারি টিভি চ্যানেল রয়েছে, এর বাইরে নানা ধরনের তথাকথিত সোশ্যাল মিডিয়া তো রয়েছেই। এগুলোতেই নেতাদের বক্তৃতা আর কিছু কর্মীর হাততালির দৃশ্য প্রচারিত হলেই দেশব্যাপী ছড়িয়ে দেওয়া বক্তব্য দলীয় নেতা-কর্মীদের জানার মধ্যেই চলে যায়। ডিজিটাল বাংলাদেশে এখন তাই বড় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের খুব বেশি কষ্ট করতে হয় না, তেমন বেশি পয়সাও খরচ করতে হয় না।পূজার আগেই মনে হয়েছিল, দেশে আন্দোলনের উত্তাপ ছড়ানোর চেষ্টা হচ্ছে। গতবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ছড়ানো উত্তেজনা শেষ পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারকে ফেলে দেওয়ার মনোভাব প্রকাশ্যেই দেখা গেছে। এখন যেই উত্তেজনা মাত্র শুরু হয়েছিল, তা দেখে মনে হয়েছিল দুই বছর পরের নির্বাচনের আগেই দেশে ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো পরিস্থিতি সৃষ্টির একটা মহড়া হয়তো শুরু হচ্ছে। বিরোধী দল এবার সরকারকে ছেড়ে দেবে না-এমন কথা প্রতিদিনই উচ্চারণ করছে। বিএনপি গণমাধ্যমে সে ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে বলেই আমরা জানতে পারছি। কিন্তু জামায়াত দীর্ঘদিন ধরে নীরব রয়েছে। প্রকাশ্যে আসে না, কথাও বলে না। তবে জামায়াতের নেতা-কর্মী-সমর্থকেরা মোটেও বসে নেই। গ্রামগঞ্জে তাদের কর্মীদের যাতায়াত অনেকটাই গোপনে হলেও নিয়মিত, এতে কোনো সন্দেহ নেই।জামায়াতের নেতা-কর্মীদের কাছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণের নানা পরামর্শ আসছে বলে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে; কিন্তু তাদের অনেক কিছুই এখন আগের মতো প্রকাশ্যে জানা যাবে না। তারা বেশ কৌশলী হয়ে পড়েছে। সরকারের গোয়েন্দা সংস্থা ছাড়া অন্য কারও পক্ষে জামায়াতের প্রস্তুতি সম্পর্কে আগেভাগে জানা যাবে না। কিন্তু তারা আগামী নির্বাচনে বিএনপিকে জিতিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করছে-এমনটি দেশে-বিদেশে অবস্থানরত তাদের প্রচারমাধ্যমে জানা যাচ্ছে।অন্যদিকে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পর কিছুটা দ্বিধাবিভক্ত হলেও সরকারের বিরুদ্ধে তাদের মনোভাব জামায়াতের চেয়ে কোনো অংশেই ভিন্নতর কিছু নয় বলেই মনে হয়। এ ধরনের একটি পরিস্থিতিতে এসে হঠাৎ দুর্গাপূজায় কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে মুসলমানদের পবিত্র কোরআন মূর্তির পায়ের কাছে বসিয়ে যে ধর্মানুভূতির আবেগ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, সেটি বিশেষভাবে মনোযোগের দাবি রাখে। ঘটনাটি যে খুব পরিকল্পিত ও নিপুণ হাতে করা, তাতে কোনো সন্দেহ নেই। এই একটি ঘটনাই গোটা দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির জন্য যথেষ্ট ছিল। কুমিল্লায় পরিস্থিতি যতটা নাজুক হওয়ার ধারণা করা হয়েছিল, ততটা হতে পারেনি। তবে হাজীগঞ্জ, চৌমুহনী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেটের হবিগঞ্জ এবং সবশেষে রংপুরের পীরগঞ্জে এর থাবা যেভাবে পড়েছিল, তাতে সনাতন ধর্মাবলম্বীদের শুধু পূজাই পণ্ড হয়নি; জীবন, ঘরবাড়ি, সম্পদ এবং মনও ভেঙে তছনছ হয়ে গেছে। দেশে প্রায় ২০টি জেলায় ছোট-বড় আকারে অসংখ্য হামলা ঘটেছে। এতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর মহলবিশেষের গোসসা যেমন প্রকাশিত হয়েছে, আবার লুটপাটকারীদের উচ্ছৃঙ্খল আচরণও ঘটেছে।বেশ কিছুদিন ধরেই রাজনীতিসচেতন মহল দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কা প্রকাশ করে আসছিল। এ বছরই সরকারবিরোধী অপশক্তির দুটি বড় ধরনের আক্রমণের রিহার্সাল দৃশ্যমান হলো। প্রথমটি গত মার্চে, দ্বিতীয়টি দুর্গাপূজা উপলক্ষে। ভবিষ্যতে সরকারের বিরুদ্ধশক্তি আর কোনো রিহার্সাল মঞ্চস্থ করবে, নাকি তাদের ভাষায় 'ফাইনাল খেলা' খেলবে, সেটি ভবিষ্যতের বিষয়। যেটি স্পষ্ট বোঝা যায় তা হচ্ছে, জামায়াত এবং মৌলবাদী, জঙ্গিবাদী সব গোষ্ঠী যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধসহ বাংলাদেশকে আফগান-তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠার শেষ চেষ্টা তারা করবেই। এটি তাদের জন্য অনেকটা জীবনমরণ পণ। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সর্বোচ্চ আদালতের রায়ে দণ্ডিত, অনেকটা অসুস্থ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারাদণ্ড নিয়ে বিদেশ থেকে ভার্চুয়ালি দল পরিচালনা এবং আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ করছেন। তারাও চূড়ান্ত লড়াইয়ের চেষ্টা করবেই। এ ছাড়া আরও কিছু ছোট ছোট দল পর্দার অন্তরালে যুবসমাজসহ সমাজের বিক্ষুব্ধ অংশকে একত্র করার চেষ্টা করছে। তারাও ফাইনাল খেলার মনোভাব ব্যক্ত করছে। এ ছাড়া দেশের বাইরে থাকা এসব অপশক্তির বন্ধুরা মাঠ গরম করার জন্য প্রতিনিয়ত গুজব, অপপ্রচার, মিথ্যাচার, হুমকি-ধমকি ও উত্তেজনা ছড়িয়ে বেড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক কোনো কোনো মহল বিপুল অর্থবিত্ত নিয়ে আগামী নির্বাচনকে নিজেদের স্বার্থে আনার জন্য অনেক আগে থেকেই গোপনে কাজ করে চলেছে। বলা চলে, আওয়ামীবিরোধী সব শক্তি এখন মুখে ও বাইরে যা বলুক এবং দেখাক না কেন, ভেতরে-ভেতরে তারা এককাট্টা।আমরা মনে করি, এ অবস্থায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নীতি, পরিকল্পনা ও কৌশলে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। প্রথমত, বর্তমান মন্ত্রিসভায় প্রয়োজনে দায়িত্ব পুনর্বণ্টন এবং দুর্বল অবস্থানে সবলের দৃঢ় ভূমিকা নেওয়ার ব্যবস্থা তৈরি করা একান্ত জরুরি। প্রশাসনের সর্বস্তরেও ঘাটতি, দুর্বলতা, দোদুল্যমানতা এবং সিদ্ধান্তহীনতার বিষয়গুলো এখনই চিহ্নিতকরণ, যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং যোগ্য নেতৃত্বকে সমাসীন করা জরুরি। এ মুহূর্তে সরকারের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয় সাধন অপরিহার্য। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মানুষের নাগালের মধ্যে আনতেই হবে। টিসিবিকে জনবান্ধব করা এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থরক্ষা করার উপায় বের করতেই হবে। এটি অবশ্যই সম্ভব। দ্বিতীয়ত, রাজনৈতিক শক্তির সমাবেশকে রাস্তায় প্রদর্শন না করে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার সঙ্গে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগের অভ্যন্তরের দুর্বলতা কারও অজানা নয়। সুতরাং দলকে সবল করার জন্য দলের তৃণমূল থেকে নীতিনির্ধারণী পর্যন্ত দলের চেইন অব কমান্ড সুদৃঢ় করতেই হবে। দলের বিতর্কিত নেতা-কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে দলের ত্যাগী, যোগ্য এবং প্রয়োজনীয় ব্যক্তিদের এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক তরুণ নেতা-কর্মী সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। এঁদের অনেকেই ফেসবুকে না বুঝে মন্তব্য করেন, যা দলের এবং রাষ্ট্রের আদর্শের পরিপন্থী। সুতরাং দলের তৃণমূল থেকে নেতা-কর্মীদের রাজনীতিসচেতন করা, শত্রুপক্ষের রাজনীতির পরিণতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতি-প্রকৃতি সম্পর্কে দলের করণীয়গুলো জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। তবে এ ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিদের কোনোভাবেই সম্মুখে আনা যাবে না। আওয়ামী লীগকে সমাজের সচেতন মহলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে হবে। তাদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কাজ ত্বরান্বিত করতে হবে। তৃতীয়ত, মুক্তিযুদ্ধের পক্ষে ছোট ছোট যেসব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন রয়েছে, সেগুলোকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সূচিত আন্দোলনে যুক্ত এবং ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নিতে হবে। তাদের হাতেও তুলে দিতে হবে বাংলাদেশ রাষ্ট্রের মৌলনীতি, আদর্শ এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক-সামাজিক চিন্তাভাবনার নানা ধরনের উপকরণ, যা তারা প্রয়োজনে ভার্চুয়ালি ব্যাপকভাবে ব্যবহার করতে পারবে।চতুর্থত, সামাজিক এবং গণমাধ্যমকে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করার উপায় উদ্ভাবন করতে হবে। মনে রাখতে হবে, প্রচার যেন সব সময় নান্দনিক হয়, কোনো অবস্থায়ই নিন্দনীয় না হয়ে যায়-সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো প্রচার-প্রচারণাই যেন অতিকথনে বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। আগামী নির্বাচনে শুধু লক্ষ্য হিসেবে স্থির থাকবে না; বরং পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সব পক্ষের অংশগ্রহণ ও ভূমিকা নিশ্চিত করা জরুরি। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন, সুশাসন, ন্যায়বিচার, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা, মানুষের মেধা ও যোগ্যতাভিত্তিক কর্মসংস্থান ইত্যাদির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলীয় গণ্ডির ঊর্ধ্বে জাতীয় নেতৃত্বের পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়ার কথা ভাবতে হবে। সর্বক্ষেত্রেই যোগ্য ও মেধাবীদের দায়িত্ব প্রদান এবং তা পরিবীক্ষণের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা হিসেবে গড়ে তুলতে হবে। এটিই সময়ের দাবি।লেখক: অধ্যাপক, ইতিহাসবিদ ও কলামিস্ট | 8 |
'সাড়ে চুয়াত্তর', 'চাওয়া পাওয়া', কিংবা 'একটি রাত' দুই বাংলায় খুব চেনা সিনেমা । সেসব ছবিতে তিনি কখনো মেসমালিক, কোথাও হোটেলমালিক, কোথাও সরাইখানার মালিক। নায়ক কিংবা খলনায়ক নন, তথাকথিত ছোট ছোট চরিত্রে অভিনয় করেও সব সিনেমায় স্বকীয়তা বজায় রেখেছেন তিনি। সাদাকালো যুগের প্রবাদপ্রতিম অভিনেতা তুলসী চক্রবর্তীর কথা বলছি। মূলত কৌতুক চরিত্রের শিল্পী ছিলেন, কিন্তু আজও তিনি যেকোনো উঠতি অভিনেতা-অভিনেত্রীর অনুপ্রেরণা! আজ মঙ্গলবার ৩ মার্চ, তুলসী চক্রবর্তীর ১২০তম জন্মবার্ষিকী। দেখতে কখনো তথাকথিত নায়কের মতো নন। সুদর্শনও বলা যাবে না। বড় বড় চোখ, এক মাথা টাক, অবিন্যস্ত দাঁত আর মোটা ভুঁড়ির ছোট চরিত্রের বড় অভিনেতা তুলসী চক্রবর্তীর অভিনয়-প্রতিভাকে একমাত্র সত্যজিৎ রায়ই বুঝতে পেরেছিলেন। তাঁকে না পেলে সত্যজিৎ রায় যে 'পরশপাথর' বানাতে পারতেন না, এটা তিনি তাঁর শেষ জীবনে বলে গেছেন। এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায় তুলসী চক্রবর্তীর নাম বলতে গিয়ে বলেছেন 'তুলসী চক্রবর্তীর মতো অভিনেতার কদর এই পোড়া দেশে কেউ করবে না, কিন্তু তিনি যদি আমেরিকাতে জন্মাতেন, নির্ঘাত অস্কার পেতেন।'গত শতাব্দীর ষাট-সত্তর দশকের বাংলা চলচ্চিত্র যাঁরা দেখেছেন, তাঁদের কাছে তুলসী চক্রবর্তী অপরিচিত নন। এই নাম শুনলে অনেকেরই চোখে ভেসে ওঠে দুটি সিনেমা। একটি সত্যজিৎ রায়ের 'পরশপাথর', অন্যটি নির্মল দে পরিচালিত 'সাড়ে চুয়াত্তর'। ১৯৫৩ সালের কথা, মুক্তি পেল নির্মল দে পরিচালিত 'সাড়ে ৭৪'। চারদিকে সাড়া পড়ে গেল, ছবিটির মাধ্যমে এক নতুন জুটি এসেছে পর্দায়। সে সময় একটু বয়েসি দর্শক মজেছিলেন তুলসী চক্রবর্তী আর মলিনা দেবীতে। তাঁদের দাবি, নায়ক-নায়িকা তো তুলসী-মলিনা, উত্তম-সুচিত্রা তো আসলে পার্শ্বচরিত্র! শোনা যায়, সে সময় টানা আট সপ্তাহ বক্স অফিসে চলেছিল ছবিটি। এখনো দেখা যায়, কোনো চলচ্চিত্র উৎসবে 'সাড়ে চুয়াত্তর' দেখা শেষে বের হতে হতে কোনো তরুণ বলে উঠছে, 'কই, কোথায় গেলে গো?' যুগে যুগে এ সংলাপ ফিরেছে সিনেমারসিকদের মুখে মুখে। অভিনয়জীবনে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলেন সত্যজিৎ রায়ের 'পরশপাথর' ছবিতে অভিনয় করে। শোনা যায়, সে ছবির শুটিংয়ের আগে নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পোশাক ডিজাইনার তাঁর পাঞ্জাবির মাপ নিতে আসছে শুনে আপ্লুত হয়ে বলছেন, 'উফ! এ আমি কখনো ভাবতেও পারিনি!' শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, 'পরশপাথর' তাঁর জীবনের অন্যতম মাইলফলক এ ছবি নিয়ে নানা গল্পের কারণে। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য তুলসী দাস নিয়েছিলেন মাত্র ১৫০০ টাকা। সত্যজিৎ রায় সম্মানী বাড়ানোর কথা বললে তুলসী দাস বলেন, এর থেকে বেশি নিলে বাকি শিল্পীরা কী দোষ করল! তারপর আর হয়ত কোনো ছবিতেই সুযোগ পাব না। জন্ম ১৮৯৯ সালের ৩ মার্চ হাওড়ায়। বাবার অকালমৃত্যুতে মা নিস্তারিণী দেবী কলকাতায় চলে এলেন সদ্য তরুণ তুলসীকে নিয়ে। জোড়াসাঁকোয় থাকতেন বড় চাচা প্রসাদ চক্রবর্তী। চাচা কাজ করতেন স্টার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড সংগীতের দলে। চাচার সঙ্গে থিয়েটারে প্রথম যাতায়াত। এরপর আস্তে আস্তে থিয়েটারের সঙ্গে প্রেম-ভালোবাসা। ১৯১৬ সালের কোনো একদিন স্টার থিয়েটারের অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়ের নজরে এলেন তুলসী। স্টারে কাজ করা শুরু করলেন ট্রেইনি আর্টিস্ট হিসেবে। অভিনয়ের পাশাপাশি সমানভাবে পারদর্শী ছিলেন গানে, তবলায়, পাখোয়াজে। ১৯২০ সালে 'দুর্গেশনন্দিনী' নাটকের মাধ্যমে স্টেজ জীবন শুরু করেন। এরপর ১৯২৭ সালে মনমোহন থিয়েটারে যুক্ত হন, তারপর মিনার্ভা, রংমহল থিয়েটারে কাজ করে প্রায় ৪২টি প্রযোজনায় অভিনয় করেছিলেন। অবশ্য কলকাতায় শুরুতে টানাপোড়েনে কেটে গেছে তুলসী চক্রবর্তীর জীবন। প্রথমে উত্তর কলকাতার একটি দোকানে বাসনপত্র ধোয়ার কাজ করেন, তারপর সার্কাসে জোকার হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন। থিয়েটারে কাজ করতে করতে বাংলা সিনেমা জগতে প্রবেশ করলেন ১৯৩২ সালে 'পুনর্জন্ম' ছবির মাধ্যমে। এরপর একে একে 'শচীদুলাল', 'মনোময়ী গার্লস স্কুল', 'শঙ্খ সিন্দুর', 'কবি', 'পথের পাঁচালী', 'পরশ পাথর', 'মৃতের মর্ত্যে আগমন', 'দীপ জ্বেলে যাই' ইত্যাদি ছবিতে। উত্তম কুমার ও ছবি বিশ্বাস যা বলেছিলেনছবি বিশ্বাসকে অনেকেই চেনেন হয়তো। সেই ছবি বিশ্বাস যিনি কিনা কোনোদিনও শুটিং করার সময় সংলাপ মুখস্থ করতেন না। শুধু একবার চোখ বুলিয়ে নিতেন এবং তারপরই রীতিমতো অভিনয়ের দাপট! কিন্তু সহ-অভিনেতা যেদিন তুলসী চক্রবর্তী থাকতেন, সেদিন তাঁকে কোমর বেঁধে নামতে হতো। ছবি বিশ্বাস বলতেন, কী জানি কী প্যাঁচ তুলসী কষবে! ছবি বিশ্বাস খুব ভালো করে জানতেন যে সহ-অভিনেতা যখন তুলসী চক্রবর্তী, তখন অভিনয়টাও করতে হবে চ্যালেঞ্জ রেখে, টক্কর দেওয়ার মতো। তাঁর বিষয়ে বলতে গিয়ে মহানায়ক উত্তম কুমার বলতেন, 'তুলসীদার মতো অভিনয় তো কোনোদিনই করতে পারব না, ওনার মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। ওনাকে প্রণাম জানানোর মতো একটাই পথ আছে; পরিচালক প্রযোজকদের বলে যখনই কাজ পাই, তুলসীদাকে ডেকে নিই। উনি থাকলে সিনটা দারুণভাবে উঠে যায়। ওনার ঋণ তো কোনোদিন শোধ করতে পারব না, যেভাবে যেটুকু পারি সাহায্য করি।' আর নিজের সম্পর্কে তুলসী চক্রবর্তী বলতেন, তিনি হলেন রান্নাঘরের হলুদ, যেখানে-সেখানে কাজে লেগে যাই। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'চোখ-কান খোলা রাখি, আর সব ধরনের মানুষ দেখে বেড়াই। চরিত্রমতো যখন যাকে দরকার, তাকে তুলে ধরি। এসব চরিত্র ফুটিয়ে তোলার দরকার হয় নাকি? এসব তোমার-আমার চারপাশে ঘুরছে। যেকোনো একটাকে তুলে এনে নিজের কাঁধে ভর করাও।' সারাটা জীবন সংগ্রামে কেটেছে তিনি কমেডিয়ান না পূর্ণ অভিনেতা, সে প্রশ্ন দূরে থাক। তিনি একজন দক্ষ অভিনেতা, সে কথা বারবার প্রমাণিত হয়েছে। বাংলা ভাষা ছাড়াও হিন্দি এবং উর্দুতেও কাজ করে গেছেন। এর মধ্যে বহু ছবির জন্য পারিশ্রমিকও নেননি শুধু ভালোবাসার জন্য। চরিত্র ছোট না বড়, গুরুত্ব আছে না নেই, এসব ভাবতেন না তুলসী চক্রবর্তী। মনপ্রাণ ঢেলে অভিনয় করতেন। সারা জীবনে ৩১৬টি বাংলা ও ২৩টির মতো হিন্দি সিনেমা করলেও দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। তবু নিজের বাড়িও দান করেছিলেন এলাকার দরিদ্র পুরোহিতদের জন্য। ছোট্ট দুই কামরার বাড়িতে থাকতেন স্ত্রীকে নিয়ে। উত্তম কুমার, তরুণ কুমারদের ছেলে বলে ডাকতেন নিঃসন্তান তুলসী। মারা যাওয়ার কিছুদিন আগে বেশ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে হিমশিম খেয়েছেন। তাঁর মৃত্যুর পর পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোরও কোনো বন্দোবস্ত ছিল না তখন। তাঁর মৃত্যুর পর স্ত্রী উষারাণী দেবী দুয়ারে দুয়ারে ঘুরেছেন একমুঠো খাবারের জন্য। দারিদ্র্যের কারণে স্বামীর সবকটি মেডেলও নাকি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। অভিনয়জীবন ভালো কাটলেও যাপিত জীবন কষ্টে কেটেছে তুলসী চক্রবর্তীর। দুই বাংলার দর্শকের অন্তরে চিরকালের জন্য অমর হয়ে থাকবেন তিনি, এটাই মরণোত্তর জীবনের বড় পাওয়া হিসেবে থাকবে যুগের পর যুগ। | 2 |
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করে বিএনপির অপপ্রয়াসমূলক মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সে দায় নেতা হিসেবে খালেদা জিয়া বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউই এড়াতে পারেন না। সেগুলো এমন দুর্ঘটনা ছিলো না, ঘটনা ছিলো। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায় না। আর সবকিছুতে রাজনীতি নিয়ে আসা দেশ ও জাতির জন্য অশুভ। আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে অভিনয়শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, 'মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিকনির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী দলের উচিত এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।' মন্ত্রী এ সময় পাশের দেশ ভারতের উদাহরণ দিয়ে বলেন, 'নির্বাচনের কয়েকমাস আগের সময়টিতেও সেদেশে বিরোধীদল দুর্যোগ মোকাবিলায় সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে।' অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক, এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, 'সেটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বেরিয়ে আসবে।' জাতীয় ঐক্যফ্রন্টের 'গণশুনানি'র বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো।' অভিনয়শিল্পী সংঘের সম্মেলনের উদ্বোধনী ভাষণে মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া ও অনুপ্রেরক শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, 'শিল্পচর্চা জাতিকে সমৃদ্ধ করে। দেশের সংস্কৃতি অঙ্গনে অভিনয়শিল্পীদের অবদান সমুন্নত রাখতে বর্তমান সরকার গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ সাধনসহ বাস্তবমুখী পদক্ষেপসমূহ গ্রহণ করেছে।' চলতি বছরে একুশে পদকপ্রাপ্ত তিন শিল্পী সুবর্ণা মুস্তফা, লিয়াকত আলী লাকী ও লাকী ইনামকে এসময় অভিনয়শিল্পী সংঘের সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী। অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে অংশ নিচ্ছেন সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ কয়েকশ' অভিনয়শিল্পী। | 6 |
ঢাকা: এভারকেয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।আজ সোমবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফুট এলাকায় সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, 'সোমবার ভোরের দিকে শ্বাসকষ্ট অনুভব করেন খালেদা জিয়া। এরপর চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে বিকেলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সিসিইউতে আনার পরে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করানো হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।'এসময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান ডা. জাহিদ।সাংবাদিকরা খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানতে বিভিন্ন প্রশ্ন করেন তাঁকে। তবে সেসব প্রশ্নের কোন উত্তর না দিয়ে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন ডা. জাহিদ।গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।প্রসঙ্গত, ১১ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর দেশবাসীকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পরে ১৫ এপ্রিল রাতে সিটিস্ক্যান করাতে প্রথমবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে সে রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। ওই সিটিস্ক্যানের প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ পাওয়া যায়।গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয়। | 9 |
পাথরঘাটা (বরগুনা): ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার ভোরের দিকে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে দুর্বল বেড়িবাঁধের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পাথরঘাটায় উপজেলার কয়েক লাখ মানুষ। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, উপজেলার কাঁঠালতলি, কাকচিড়া, কালমেঘা, চরলাঠিমারা, জিনতলা, পদ্মা এলাকায় মানুষজন বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছেন।বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কাওসার আহমেদ জানান, বরগুনা জেলার পাঁচটি উপজেলার ৯০৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২০ কিলোমিটার বেড়িবাঁধ অতি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কাঁঠালতলি, জিনতলা, চরলাঠিমারা ও পদ্মা গ্রামের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে।কাওসার আহমেদ আরও জানান, বিগত কয়েক বছরে সিডর, আইলা, মহাসেন, আম্পানের আঘাতে বারবার ভেঙে গেছে ওই স্থানগুলো। তবে সংস্কার ও পুনঃসংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের বাজেটের অপ্রতুলতা ও আর্থসামাজিক বিভিন্ন সমস্যা রয়েছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা বেড়িবাঁধের বিপরীতে প্রায় ৫০০ পরিবার ২৮ বছর ধরে বসবাস করেন। সবাই জেলে। তাঁদের জন্য হরিণঘাটা জঙ্গলের পাশ দিয়ে সরকারিভাবে রিংবাঁধ নির্মাণ করা হয়। গত বর্ষায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সাগরে পানি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিনের পুরোনো বাঁধটি ভেঙে ওই এলাকা প্লাবিত হয়। কিন্তু পরবর্তীতে তা আর সংস্কার করা হয়নি। পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদীর তীরে বসবাসরত বাসিন্দারা বেড়িবাঁধের স্থায়ী সমাধান করতে কংক্রিটের ব্লক দেওয়ার দাবি জানান।উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিপন সাহা বলেন, বরগুনা জেলার ৯০৫ কিলোমিটার বেড়িবাঁধের যে ২২টি পোল্ডার বরগুনায় রয়েছে। যার যেকোনো একটি পোল্ডারের এক কিলোমিটারের এক হাজার ভাগের এক ভাগও যদি ভেঙে যায় বা লিকেজ হয় কিংবা অন্য কোনো কারণে খোলা থাকলে ওই পোল্ডারের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। উপকূলবর্তী নদীগুলো অনেক বড় এবং খরস্রোতা হওয়ায় জোয়ার, নিম্নচাপ এবং পানি প্রবাহের তীব্র স্রোতে এই বেড়িবাঁধগুলো অন্যান্য জেলার চেয়ে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত ও নতুন নির্মাণের জন্য বাজেট অপ্রতুলতা ও আর্থসামাজিক বিভিন্ন সমস্যার মাঝেই আমাদের কাজ করতে হয়। এর মধ্যেই বাঁধগুলো ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করি।রিপন সাহা আরও বলেন, জেলা পাউবোর আওতাধীন পাথরঘাটার পদ্মা-জিনতলা নদীভাঙন প্রতিরোধের স্থায়ীভাবে বেড়িবাঁধের প্রকল্প বাস্তবায়নে জন্য একটি ম্যাপ তৈরি করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিও ব্যাগ দিয়ে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, এরই পূর্বে সদর ইউনিয়নের চরলাঠিমারা, জিনতলা, পদ্মা এলাকার নদী ভাঙনের ফলে ওই এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পাউবোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানা জানান, উপকূলীয় পাথরঘাটায় বেশ কিছু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। এ নিয়ে বেশ কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যদি কোন বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য জিওব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে। | 6 |
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঋণ খেলাপিরা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছেন। যে টাকাটা অন্যখানে বিনিয়োগ করা যেতো, ঋণ খেলাপিরা সে টাকা গুম করে দেন। সময় সময় গণমাধ্যমে এই ঋণ খেলাপিদের নাম-ঠিকানা প্রকাশ করা হবে। বুধবার সংসদে জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপিদের তালিকা কয়েক দফায় জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্যরা সহযোগিতা করেছেন। সংসদ সদস্যরা লিস্ট দেখতে চেয়েছেন। আমি সেভাবে কয়েকবার ঋণ খেলাপিদের নাম দিয়েছি। তিনি আরও বলেন, তবে ঋণ খেলাপিদের নাম ঠিকানা কখনও কাগজে (পত্র-পত্রিকায়) প্রকাশের চিন্তা করিনি। বিষয়টি এখনও ভেবে দেখিনি। তবে নিশ্চয়ই করতে পারি। এই প্রস্তাবটি বিবেচনার উপযুক্ত বলে মনে করি। ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে। সময় সময় তাদের নাম প্রকাশ করা যেতে পারে। | 6 |
সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'করোনা মহামারিকালে মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছেন। তবে, নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।'
| 9 |
টাঙ্গাইলের নাগরপুরে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন' নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। আজ রবিবার সকালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন স্থানে (হেলিপ্যাড) বঙ্গবন্ধু আইসিটি সেন্টারের দুইতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
প্রথমবারের মতো ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। সংখ্যাটিও বেশ বড়। মেটাভার্স নিয়ে অনেক হইচই হলেও কোম্পানির দাম পড়েছে রেকর্ড পরিমাণ। অনেকে বলছেন, এটাই কি তাহলে ফেসবুকের শেষের শুরু?গত বৃহস্পতিবার শেয়ারবাজারে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ২৩০ বিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি ওয়াল স্ট্রিটের ইতিহাসে একদিনে এতো দরপতন কখনো দেখেনি। গত বছরের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরপরই বিনিয়োগকারীরা এতোটাই হতাশ হয়ে পড়েন যে শেয়ারের দাম এক ধাক্কায় ২৬ দশমিক ৪ শতাংশ পড়ে যায়।মেটার আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে সাইটটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১৯৩ কোটি। আর চতুর্থ প্রান্তিকে সেই সংখ্যাটি ১৯২ কোটি ৯০ লাখে নেমেছে।করোনা মহামারীর মধ্যে যেখানে ইন্টারনেটে মানুষের বিচরণ বেড়েছে, অন্য অনেক প্ল্যাটফর্মের ট্রাফিক বেড়েছে, সেখানে ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমের ব্যবহারকারী উল্টো কমে গেল! মানুষ কেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করা ছেড়ে দিচ্ছে সেটি সত্যিই অনুসন্ধানের দাবি রাখে।ফেসবুক এতোটাই জনপ্রিয় যে কেউ জীবনে কখনো ব্যবহার না করলেও ফেসবুক সম্পর্কে ঠিকই জানেন। বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোর মধ্যে প্রধান এটি। প্রায় প্রতিটি দেশেই এর ব্যবহারকারী রয়েছে। দীর্ঘ দিন ধরে যেভাবে দাপটের সঙ্গে এর বাড়বাড়ন্ত চলছে, তাতে মানুষের মধ্যে একটি ধারণা প্রায় বদ্ধমূল হয়ে গেছে যে, এ সাইটের পতন অসম্ভব। বরং দিন দিন শক্তিবৃদ্ধিই ঘটবে।ফেসবুকের এই অধোগতিতে প্রতিদ্বন্দ্বীরা নিঃসন্দেহে খুশি। বলতে গেলে কিছু প্রতিদ্বন্দ্বীই ফেসবুকের ব্যবহারকারী ভাগিয়ে নিয়ে গেছে। তারা ওই প্ল্যাটফর্মেই পরিপূর্ণভাবে লেগে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুকের ব্যবহারকারী কমে যাওয়ার পেছনে এমন চারটি কারণ চিহ্নিত করা যেতে পারে।টিকটকের রাজত্বশর্ট ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম টিকটক এখন অন্যতম প্রভাবশালী সোশ্যাল মিডিয়া। ২০২১ সালের সেপ্টেম্বরে টিকটক দাবি করেছিল, এই প্ল্যাটফর্মে ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে।২০২২ সালের গোড়ার দিকে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ স্বীকার করেছিলেন, তাঁর কোম্পানির অন্যতম প্রতিযোগী হয়ে উঠেছে টিকটক। শুধু তাই নয়, তাঁর উদ্বেগ ও বিগত বেশ কিছু পদক্ষেপে স্পষ্ট টিকটককে ফেসবুক কতো বড় হুমকি বলে মনে করছে। ফেসবুক স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর বাজার ধরতে নানা চেষ্টা করছে। বড় লেখা ভিত্তিক ও ব্যবহারকারীর স্ট্যাটাস নির্ভর কনটেন্ট আকর্ষণের কৌশলে বৈচিত্র্য আনতে 'রিলস' নামে ফিচার এনেছে।জাকারবার্গ বলেছিলেন, 'টিকটক এরই মধ্যে বড় প্রতিযোগী হিসেবে আবির্ভুত হয়েছে। তারা বেশ বড় ইউজার বেস নিয়ে দ্রুত হারে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। যদিও আমরা খুব দ্রুত এবং চক্রবৃদ্ধি হারেই বড় হচ্ছি। কিন্তু আমাদের একটি প্রতিযোগীও আমাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।'কিশোর-তরুণরা আগ্রহ হারাচ্ছেকিশোর-কিশোরী আর তরুণ-তরুণীরা এখন টিকটকে ভিড় করছে। টিকটকে ঘণ্টাখানেক ঢুঁ মারলেই সেটি বোঝা যায়। অবশ্য তাদের পছন্দের তালিকায় ফেসবুকের ওপরে রাখা একমাত্র প্ল্যাটফর্ম এটি নয়। শিশু-কিশোররা এখন ফেসবুকের চেয়ে ফোর্টনাইট এবং রবলক্সের মতো গেম বা ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মেই বেশি সময় দিচ্ছে।ফেসবুককে এখন পুরোনো প্রজন্মের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে দেখা যেতে পারে। শিশুরা বরং ভিডিও গেমে মজে থাকছে। সেখানে দেখে দেখে কল্পিত থ্রিডি বিশ্বে বুঁদ হয়ে থাকতেই পছন্দ করছে। ওই সব প্ল্যাটফর্মেই তারা এখন বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারে। তাদের মজার মজার অভিজ্ঞতা বিনিময় করতে পারে, এক সঙ্গে মজার কোনো উপলক্ষ্য উপভোগ করতে পারে।বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষ ভেতরে ভেতরে স্বীকার করে এবং এ নিয়ে তাদের উদ্বেগও বাড়ছে। প্রযুক্তি পত্রিকা দ্য ভার্জের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের গবেষকরা বিশ্বাস করেন যে ২০১৯ সালের তুলনায় ২০২২ সালে কিশোর ফেসবুক ব্যবহারকারী ৪৫ শতাংশ কমবে।সম্প্রতি একটি নামি কোম্পানির অভ্যন্তরীণ প্রেজেন্টেশনেও বলা হয়, আঠারো ঊর্ধ্ব তরুণেরা ফেসবুকে প্রকাশিত বিষয়বস্তুকে বিরক্তিকর, বিভ্রান্তিকর এবং নেতিবাচক হিসেবে দেখছে। এ ছাড়া ফেসবুকের সঙ্গে বহু নেতিবাচক বিষয়ের সংশ্লিষ্টতার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ দেখাচ্ছেন তাঁরা। পাশাপাশি প্রাসঙ্গিত পরিষেবাগুলোর বিষয়ে ফেসবুকের সচেতনতার অভাবও তাঁদের মধ্যে বিরক্তি তৈরি করছে।ইন্টারনেটের দাম বাড়ছেভারত ফেসবুকের বৃহত্তম বাজার। এখানে যুক্তরাষ্ট্রের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ। যদিও এর পেছনে প্রচুর কারণ রয়েছে। এর মধ্যে একটা বলা যায়, ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার ঘটনাটি সম্ভবত একেবারে কাকতালীয় নয়! মেটার সিএফও ডেভিড ওয়েহনারের মতে, ডেটার দাম বৃদ্ধির কারণে ভারতে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার কমে গেছে।২০২১ সালের নভেম্বরে ভারতের সব প্রধান টেলিকম কোম্পানি তাদের প্রিপেইড ট্যারিফ ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এই পরিবর্তনগুলো নিম্ন আয়ের মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে থাকতে পারে। এর অর্থ হলো, ভারতে ফেসবুক ব্যবহারের খরচ এর আগে কখনও বেশি ছিল না।বাজার সম্প্রসারণের সুযোগ সঙ্কুচিতফেসবুকের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু এ প্ল্যাটফর্মে সাইন আপ করতে পারতেন। সেই ফেসবুক এখন প্রায় প্রতিটি দেশে সক্রিয়। অবশ্য চীন, উত্তর কোরিয়া এবং ইরানের মতো কয়েকটি দেশে নিষিদ্ধ।যেহেতু এই নিষেধাজ্ঞাগুলো কখনো প্রত্যাহার করার সম্ভাবনা কম, তাই ভৌগলিকভাবে বাজার সম্প্রসারণের জন্য ফেসবুকের আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।এখন ইন্টারনেট ব্যবহারকারীদের হাতে অনেক অপশন। যে কেউ যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সাইন আপ করতে পারেন। এই বিষয়টি নতুন সোশিওডেমোগ্রাফিক গ্রুপকে টার্গেট করা বা পুরোনো ব্যবহারকারীদের ফিরিয়ে আনার কৌশলে ফেসবুককে বেশ চাপেই ফেলছে।বাজারে বহু প্রতিদ্বন্দ্বী। আইডিয়াও নতুন। মানুষ তো চায় নতুন অভিজ্ঞতা। ভার্চ্যুয়াল দুনিয়ার চরম মুক্তবাজারে নতুন নতুন আইডিয়ার কাছে বারবার হোঁচট খাচ্ছে ফেসবুক। তাল মেলাতে হাঁসফাঁস অবস্থা! মাঝে মধ্যে অন্যের নতুন আইডিয়া নকল করার চেষ্টাও করে।এই প্রচেষ্টার অংশ হিসেবেই হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো পরিষেবাগুলোর সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেটজুড়ে মেটার আঁচড় রাখার কৌশল নিয়েছেন জাকারবার্গ। এ উদ্যোগ তীব্র প্রতিযোগিতার বাজারে ঝুঁকিতে বৈচিত্র্য আনতে সহায়তা করবে বলে আশা। ফলে মাত্র একটি প্রান্তিকের নেতিবাচক চিত্র দিয়েই বলা ঠিক হবে না যে, ফেসবুক ধসে যাচ্ছে। নিঃসন্দেহে কোম্পানির বিশেষজ্ঞরা নিবিড়ভাবে সবকিছু মূল্যায়ন করছেন। ফেসবুক যাতে কোনোভাবেই অথৈ সাগরে ডুবন্ত জাহাজে পরিণত না হয়, সে চেষ্টায় তাঁরা নিশ্চয়ই খামতি রাখবে না। | 11 |
অশ্লীলতা ও অত্যধিক সহিংসতা থাকায় প্রদর্শনের অযোগ্য বিবেচিত হয়েছে 'সাহস'। সিনেমাটি দেখে সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা। তাঁরা বলছেন, অসংলগ্ন একাধিক দৃশ্য থাকায় এটি কর্তন বা সংশোধনেরও সুযোগ নেই। এমন ঘটনায় অবাক ও বাকরুদ্ধ সিনেমাটির নির্মাতা সাজ্জাদ খান। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, 'আমরা সিনেমাটি দেখেছি। প্রায় সব সদস্যই সেখানে উপস্থিত ছিলেন। সবার মতামতে সিনেমাটি প্রদর্শন-অযোগ্য বলে বিবেচিত হয়েছে। গল্পে একাধিক অশ্লীল ও অসংলগ্ন সংলাপ রয়েছে। প্রচুর গালিগালাজ। বেশ কিছু দৃশ্যে তরুণদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ও হত্যাকাণ্ড দেখানো হয়েছে, যা একেবারেই সেন্সর বোর্ডের আইনবিরোধী। সিনেমাটি তরুণদের অপরাধ করতে উৎসাহিত করবে। এসব কারণে সম্মিলিত সিদ্ধান্তে এটি বাতিল করা হয়েছে।' সিনেমাটি কর্তনেরও কোনো সুযোগ পাবে না। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, পরিচালক বা প্রযোজক চাইলে পুনরায় সিনেমাটি নির্মাণ করে জমা দিতে পারেন। কটি দৃশ্য এবং কী ধরনের সংলাপের কারণে সিনেমাটি বাতিল করা হয়েছে, এ প্রশ্নের জবাবে সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, 'এখন সিনেমা এমনিতেই কম। আমরা চাই সিনেমাগুলো সেন্সর পাক। কিন্তু "সাহস" সিনেমায় এমন কিছু আছে যে বাধ্য হয়েই প্রদর্শন-অযোগ্য ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে, সেটা আমাদের বলা নিষেধ।' সেন্সর বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সিনেমাটি দেখে আমাদের কাছে মনে হয়েছে, এটি দেশের ভাবমূর্তি নষ্ট করবে। একজন তরুণ নির্মাতার বোঝা উচিত সিনেমাটি কোন দৃশ্য দর্শকমনে কী প্রভাব ফেলতে পারে। যা ইচ্ছা তা-ই আমরা সমাজের জন্য যেমন ভাবতে পারিনি, তেমনি সমাজবিরোধী কর্মকাণ্ড দর্শকের ওপর অপ্রয়োজনে চাপিয়ে দিতে পারি না।' সিনেমাটির নির্মাতা সাজ্জাদ খান গতকাল শুনেছেন, তাঁর সিনেমাটি প্রদর্শন-অযোগ্য বলে বিবেচিত হয়েছে। তাঁর দাবি, সিনেমায় এমন কোনো দৃশ্য নেই, যা প্রদর্শন-অযোগ্য। খুব বেশি অশ্লীলতা থাকার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, 'সিনেমায় আমি একজন নারীর ঘুরে দাঁড়ানো দেখিয়েছি। সব বাধা পেছনে ফেলে যে এগিয়ে যায়। গল্পের প্রয়োজনে কিছু তরুণের সংলাপ পরিবেশ অনুযায়ী রাখা হয়েছে। এটা কিছুটা অশ্লীল মনে হতে পারে। সেটা আমাকে সংশোধন করার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকতাম। সেন্সর বোর্ডের ওপর আমার শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তাদের চিঠি পেলেই সম্পূর্ণটা জানতে পারব। তখন পরবর্তী পদক্ষেপ নেব।' | 2 |
'কমার্শিয়াল বা ননকমার্শিয়াল বলে সিনেমাকে দুই ভাগে ভাগ করতে চাই না। আমি মনে করি, বাণিজ্যিক উদ্দেশ্যে যে ছবি নির্মাণ হয় সেগুলো কমার্শিয়াল। তবে নির্মাণে বা গল্প বলার ঢংয়ের পার্থক্য থাকতে পারে। কিন্তু প্রতিটি ছবির বিষয় একই। দর্শককে বিনোদিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া।' সিনেমা নিয়ে এমন কথাই বলছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার এ কথা শুনেই বুঝতে পারা যায় স্পর্শিয়া আর সেই ছোট্টটি নেই। এখন বেশ পরিণত। চলনে-বলনে, কথা ও কাজে সব জায়গাতেই পরিণত ভাবটা স্পষ্ট। চার বছর আগে থেকেই স্পর্শিয়া বলে আসছিলেন- নাটক নয়, সিনেমায় ক্যারিয়ার গড়বেন তিনি। সে ভাবনা থেকেই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছিলেন। শুধু কি সিনেমার জন্য নাটকে অভিনয় না করা? এমন প্রশ্নের উত্তরে স্পর্শিয়া বললেন, 'আমি চেয়েছি নাটকে অভিনয় ছেড়ে কেবল সিনেমা নিয়েই থাকতে। এখানেই সময় দিতে। দিয়েছিও। বিগত বছরগুলোতে কোনো টিভি নাটক করিনি। ওটিটি প্ল্যাটফর্মের জন্য দুই একটা ওয়েব সিরিজ করেছি। সিনেমাই এখন আমার ধ্যান-জ্ঞান।' চলচ্চিত্রে অর্চিতা স্পর্শিয়ার পথচলা শুরু হয়েছিল ২০১৭ সালে অনন্য মামুনের 'বন্ধন' দিয়ে। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি। এরপর একে একে অভিনয় করেছেন 'আবার বসন্ত', 'ইতি, তোমারই ঢাকা', 'কাঠবিড়ালী', 'মানুষের বাগান' ছবিতে। এর মধ্যে মুক্তি পেয়েছে 'আবার বসন্ত' ও 'কাঠবিড়ালী'। দুটি ছবিই যারা দেখেছেন, তারা বিনাবাক্যে প্রশংসা করেছেন স্পর্শিয়ার। যে সময়টাতে স্পর্শিয়া সিনেমাতে ক্যারিয়ার গড়বেন বলে লক্ষ্য স্থির করলেন, তখন অনেকেই হতাশায় সিনেমা ছেড়ে দেওয়ার কথাও বলছিলেন। কারণ, একে একে দেশের সব হল বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সিনেমা নির্মাণে পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না। স্পর্শিয়া সেখানে মোটেও হতাশ নন। তিনি বলেন, 'একটু খেয়াল করে দেখুন, আমাদের দেশে কিন্তু এখন ভালো ভালো ছবি হচ্ছে। অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী বিভিন্ন ধরনের কাজ করছেন। হল বন্ধ হয়ে যাওয়ার কথা বলছেন! পৃথিবীর সব দেশেই এখন সিনেমা হলের ওপর দর্শক নির্ভরতা কমে আসছে। এটা সময়ের চাহিদা। হলিউড কিংবা বলিউডে হলের অপেক্ষায় কেউ বসে থাকছে না। নেটফ্লিক্স, ডিজনি হটস্টার, হইচইয়ের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন সবাই। তাই প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেলেও সিনেমার যে খুব বেশি ক্ষতি হবে এমনটা নয়। হ্যাঁ, সিনেমা হলে সিনেমা দেখার যে ঐতিহ্য বা আনন্দ, তা হারিয়ে যাবে। তবে ধীরে ধীরে এই প্রজন্ম বর্তমানকেই লুফে নেবে। আমাদের এটা চিন্তা করেই কাজ করতে হবে।' কথা বলার সময়ে এক অন্য স্পর্শিয়াকেই যেন পাওয়া গেল। প্রাণ-প্রাচুর্যে ভরপুর এক স্পর্শিয়া। যে স্পর্শিয়াকে আগামী ছবিতে দেখা যাবে 'শুভ্রা' চরিত্রে। অনন্য মামুন পরিচালিত 'নবাব এলএলবি'র অন্যতম মুখ্য একটি চরিত্র শুভ্রা। ছবির নামভূমিকায় আছেন শাকিব খান। আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। শাকিব খানের সঙ্গে স্পর্শিয়ার প্রথম কাজ এটি। মাহির সঙ্গেও। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির সেরা নায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে স্পর্শিয়া বলেন, "শাকিব ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এককথায় অসাধারণ। ক্যামেরার সামনে অসাধারণ এক শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা হচ্ছে। এই ছবির প্রতিটি চরিত্রই অসাধারণ। মাহি আপুর সঙ্গেও কাজের দারুণ অভিজ্ঞতা হচ্ছে। বেশ হেল্পফুল তিনি। আর অনন্য মামুন ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজ করাটা নিজের পরিবারে কাজের মতো লাগে। মোটকথা 'নবাব এলএলবি' একটি টিমওয়ার্কের নাম।' বলা হচ্ছে 'নবাব এলএলবি'ও মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। সেইসঙ্গে হল খুললে হলেও মুক্তির সম্ভাবনা রয়েছে। এ ছবি অনলাইনে মুক্তি পেলেই হয়তো বোঝা যাবে কোন পথে হাঁটতে যাচ্ছে ভবিষ্যতের সিনেমাশিল্প। স্পর্শিয়া জানালেন, নতুন কিছু গ্রহণ করতে প্রথমে কিছুটা ধাক্কা আসে। তবে পরে ঠিক হয়ে যায়। 'নবাব এলএলবি' ছবি দিয়ে দেশের দর্শক ওটিটি প্ল্যাটফর্মেও নতুন ছবি দেখার স্বাদ পাবেন। আর ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির নতুন এক দ্বার উন্মোচিত হবে। এবার দেখার পালা সে দ্বার দিয়ে কতটা উন্নয়ন আসে দেশের সিনেমায়। | 2 |
থার্টিফার্স্টনাইটে বাড়ির ছাদসহ যে কোনো খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর গুলশান, বারিধারা ও হাতিরঝিল এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিন্মোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নগরবাসীকে আহ্বান জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ২। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোন ধরণের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। ৩। কোথাও কোন ধরনের আতশবাজি/পটকা ফোটানো যাবে না। ৪। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। ৫। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। ৬। গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে এ দু'টি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। ৭। একইভাবে উপর্যুক্ত সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যে সকল নাগরিক বসবাস করেন না তাদেরকে বর্ণিত এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো। ৮। রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। ৯। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দকে ৩১/১২/২০১৯ তারিখ রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। ১০। ৩১/১২/২০১৯ তারিখ সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোন বার খোলা রাখা যাবে না। ১১। ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১/১২/২০১৯ তারিখ সন্ধ্যা ৬টা হতে ০১/০১/২০২০ তারিখ ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপর্যুক্ত নির্দেশনা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিডি-প্রতিদিন/মাহবুব | 6 |
আফগানিস্তানে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে ৩৩ সদস্য বিশিষ্টতত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তালেবানের মন্ত্রিসভায় স্থান পেলেন যারা হেড অব স্টেট: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
প্রথম ডেপুটি: মোল্লা আব্দুল গনি বারাদার
দ্বিতীয় ডেপুটি: মৌলভী হান্নাফি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী :মোল্লা ইয়াকুব
ভারপ্রাপ্ত অভ্যন্তরীণ মন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী) : সেরাজউদ্দিন হাক্কানি
ভারপ্রাপ্ত পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী: মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা
ভারপ্রাপ্ত গণপূর্ত মন্ত্রী: মোল্লা আবদুল মানান ওমারি
ভারপ্রাপ্ত খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী: মোল্লা মোহাম্মদ এসা আখুন্দ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী: আমির খান মুত্তাকী ভারপ্রাপ্ত ফিন্যান্সমন্ত্রী: মোল্লা হেদায়েতুল্লাহ বাদরী
ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী: শেখ মৌলভী নূরুল্লাহ
ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী: মোল্লা খায়রুল্লাহ খায়রখাহ ভারপ্রাপ্ত অর্থনীতি মন্ত্রী: ক্বারী দিন হানিফ
হজ ও ধর্ম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী: মৌলভী নূর মোহাম্মদ সাকিব
ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী: মৌলভী আবদুল হাকিম শারিই
সীমান্ত ও উপজাতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী: মোল্লা নূরুল্লাহ নূরী দাওয়াত-উ-এরশাদের ভারপ্রাপ্ত মন্ত্রী: শেখ মোহাম্মদ খালিদ
প্রতিরক্ষা উপমন্ত্রী: মোল্লা মোহাম্মদ ফাজিল
সেনাপ্রধান: কারী ফসিহউদ্দিন
উপ-পররাষ্ট্রমন্ত্রী: শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী: মৌলভী নূর জালাল ভারপ্রাপ্ত শরণার্থী মন্ত্রী: খলিলুর রহমান হাক্কানি
ভারপ্রাপ্ত গোয়েন্দা বিভাগের পরিচালক: আব্দুল হক ওয়াসিক
কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক: হাজী মোহাম্মদ ইদ্রিস
রাষ্ট্রপতির প্রশাসনিক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক: আহমদ জান আহমদী উপ-তথ্য ও সংস্কৃতি মন্ত্রী: জাবিউল্লাহ মুজাহিদ
গোয়েন্দা বিভাগের প্রথম ডেপুটি: মোল্লা তাজমির জাওয়াদ
গোয়েন্দা বিভাগের উপ প্রশাসনিক :মোল্লা রহমতউল্লাহ নাজীব
মাদকবিরোধী উপ-স্বরাষ্ট্রমন্ত্রী: মোল্লা আবদুলহাক আখুন্দ সূত্র: টোলো নিউজ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
সুনামগঞ্জে অফিসে ঢুকে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শামসুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছেনজাতীয় যুব শ্রমিক লীগ নেতা শিবলী সাদিক। সোমবার দুপুরে শহরের মুক্তারপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাতীয় যুব শ্রমিক লীগ নেতা শিবলী সাদিক তার এক আত্মীয়কে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি করানোর জন্য সংস্থার জেলা কর্মকর্তার কাছে কয়েকদিন ধরে তদবির করে আসছিলেন। সোমবার দুপুরে তদবিরের জন্য
আবারো আসেন তিনি। এসময় তার অনুরোধ প্রত্যাখ্যান করলে এই কর্মকর্তার উপর হামলায় চালান তিনি। হাতে পরা ধাতব পাঞ্চ ও স্ক্রু-ড্রাইভার দিয়ে কর্মকর্তার শরীরের একাধিক স্থানে আঘাত করে রক্তাক্ত করেন তিনি।
আহত কর্মকর্তা শামছুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎক। এ ঘটনায় যুব শ্রমিক লীগ সদর উপজেলা কমিটির সহ-সভাপতি শিবলী সাদিককে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন আহত সরকারি কর্মকর্তা শামছুল ইসলাম। ঘটনার সত্যতা স্বীকার সদর থানার উপ-পরিদর্শক প্রদীপ বলেন, হামলার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে শিবলী সাদিককে গ্রেফতার করেছি। তদন্ত সাপেক্ষে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশুটির নাম সাফিয়ান (৭)। তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি জানান, শিশুটির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ শিশুটির বাবা আবু সাঈদ হাসান (৩৮) ও মা রেখা আক্তার (২৯) আগে এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দম্পতির আরেক শিশুসন্তান সাফা (৯) বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সাঈদ গত বুধবার সন্ধ্যায় ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আর গতকাল সোমবার ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান রেখা। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু সাফার শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। স্বজনেরা জানান, সাঈদ পরিবার নিয়ে সাতারকুল এলাকার বাড়িতে থাকতেন। ২২ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাঈদ ও তাঁর স্ত্রী রেখার ঘুম ভেঙে যায়। তাঁরা গ্যাসের তীব্র গন্ধ পাচ্ছিলেন। গন্ধের উৎস খুঁজতে রান্নাঘরে যান সাঈদ। তখন গ্যাসের চুলার অটো সুইচে চাপ দিলে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই শিশুসন্তানসহ সাঈদ-রেখা দম্পতি দগ্ধ হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান। পরে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। | 6 |
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে আমেরিকান টেনিসার জেনিফার ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে শিরোপা জয় করেছেন জাপানিজ টেনিসার নাওমি ওসাকা। আর এর মাধ্যমে এক বছর বাদে নিজের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন তিনি। ২০১৯ সালে প্রথমবারের মতো বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন তিনি। এবারের শিরোপা জয়ের মাধ্যমে তিনি সব মিলিয়ে মোট চার বার গ্র্যান্ডস্লামের শিরোপা জয় করলেন। ২০১৮ সালে সর্বপ্রথম ইউএস ওপেনের শিরোপা জয় করেন ওসাকা। এরপরই জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ২০২০ সালে তিনি দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জয় করেন। আর ২০২১ সালে এসে তিনি ফের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করলেন। এদিকে আমেরিকান টেনিসার জেনিফার ব্র্যাডি এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার মাধ্যমে নিজের ক্যারিয়ারের প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলেন। কিন্তু প্রথমবারের চেস্টায় তাকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। ম্যাচ শেষে জেনিফার বলেন, 'সবার প্রথমে আরেকটি গ্র্যান্ডস্লামের শিরোপা জয়ের জন্য আমি নাওমিকে শুভেচ্ছা জানাতে চাই। সে আমাদের সকলের কাছে একটি অনুপ্রেরণা। আর এই টেনিসের জন্য তিনি যা করছেন তা অসাধারণ। আমি আশা করি তরুণীরা দেখেছে তার খেলা ও তার থেকে অনুপ্রেরণা নিয়েছে। আমি তার পুরো দলকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই সত্যিই অসাধারণ কিছু করছেন। নাওমি প্রতিদিনই আরো ভালো হচ্ছে। তাকে শুভেচ্ছা।' অপরদিকে নাওমি শিরোপা জয়ের পর বলেন, 'আমিও জেনিফারকে শুভেচ্ছা জানাই। আমি কয়েকমাস আগে ইউএস ওপেনের সেমিফাইনালে খেলেছিলাম। আর আমি তখন বলেছিলাম যে সে সকলের জন্য সমস্যার কারণ হবে। আর আমি ঠিক ছিলাম। এটি সত্যিই অসাধারণ। তোমার বিপক্ষে খেলাটা কঠিন ছিল, আর তোমাকে প্রতিদিন এভাবে ভালো করতে দেখাটা সত্যিই বেশ ভালো লেগেছে। আমি আশা করি সামনে আমরা আরো অনেক ম্যাচ খেলব। আমি আমার দলকেও ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে কোয়ারেন্টাইনে ছিলাম। আমার জন্য তারা হলো আমার পরিবারের মতো। | 12 |
যশোরে সৎ বাবার ছুরিকাঘাতে সুমী আক্তার (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাবা নাজমুল হোসেন পালিয়েছেন। কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, শারীরিক প্রতিবন্ধী সুমি ও তার মাকে রেখে বাবা চলে যায়। পরে সুমির মা রেশমা খাতুন নাজমুলকে বিয়ে করেন। নাজমুলের সংসারে পাঁচ সন্তান রয়েছে। তিনি ঢাকায় রিকশা চালান। আর সুমি ও তার মা ঢাকায় ঠেলাগাড়ি চালিয়ে ভিক্ষা করেন। তাদের ভিক্ষার জমানো টাকা থেকে আরেক মেয়ে সাথীর বিয়ের জন্য ২০ হাজার টাকা ধার নেন নাজমুল। ঈদের পর সুমিকে ওই টাকা ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু ঈদের পরও সেই টাকা ফেরত দেয়নি। বুধবার গ্রামের বাড়িতে নাজমুলের কাছে সুমি পাওনা টাকার জন্য চাপ দেয়। এ নিয়ে দুপুরবেলা নাজমুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। রাতে মেয়েটি আগরাইল গ্রামে তার নানিবাড়িতে ছিল। রাতে ওই বাড়িতে ঢুকে সুমির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নাজমুল। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার ভোরে সুমির মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুল রশিদ জানান, সুমির পেটে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। | 6 |
খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার শহরের পানখাইয়াপাড়া সড়কের সার ও কীটনাশক বিক্রির বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশকিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা। বিডি প্রতিদিন/এমআই | 6 |
'ওই মহামানব আসে;/দিকে দিকে রোমাঞ্চ লাগে/মর্ত্য ধূলির ঘাসে ঘাসে'- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক রোমাঞ্চকর অনুভূতি বয়ে এনেছিল গোটা বাঙালি জাতির কাছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটিতে মানুষ আবার ফিরে পায় প্রাণ। আনাচে-কানাচে বয়ে যায় উচ্ছ্বাসের ঢেউ। আজ সেই ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসের বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন বাঙালির অবিসংবাদিত এই নেতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ মহান নেতার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে চলমান 'মুজিববর্ষ'-এর মধ্যে দিনটি বিশেষ গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশে চলছে 'মুজিববর্ষ', যা শেষ হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। আর এ বছরের ২৬ মার্চ স্বাধীনতার এবং ১৬ ডিসেম্বর উদযাপিত হবে মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী। করোনার প্রকোপ অব্যাহত থাকায়, বিশেষ করে শীতের শুরুতে প্রাণঘাতী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর প্রেক্ষাপটে আজকের দিনটি উদযাপিত হবে আলাদা আবহে, সীমিত কর্মসূচির মধ্য দিয়ে। দিবসটিকে ঘিরে সরকার, আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করবে। যেভাবে ফিরলেন বাঙালির 'রাখাল রাজা':৯ মাসের মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতি চূড়ান্ত বিজয় লাভ করে। ২৪ দিন পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্তির পর দেশে ফেরেন। তার ফিরে আসার মধ্য দিয়েই বিজয় পূর্ণতা পায়। তিনি নিজেই এ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন- 'অন্ধকার হতে আলোর পথে যাত্রা' হিসেবে। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনযজ্ঞের নীলনকশা 'অপারেশন সার্চলাইট' বাস্তবায়নে নিরীহ জনগণের ওপর আক্রমণ ও গণহত্যা চালায়। এমন প্রেক্ষাপটে ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। এর অব্যবহিত পরই পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের একটি কারাগারে বন্দি রাখা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশে যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ চলছে, ঠিক তখন পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাকেই রাষ্ট্রপতি করে গঠিত হয় বাংলাদেশ সরকার। 'মুজিবনগর সরকার' নামে খ্যাত এ সরকারের নেতৃত্বে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। কারাবন্দি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বব্যাপী প্রবল জনমত গড়ে উঠেছিল। স্বাধীনতা লাভের পর নতুন রাষ্ট্র বাংলাদেশও বিশ্ববাসীর কাছে তার নেতার নিঃশর্ত মুক্তি দাবি জানালে বিশ্বনেতারাও তার মুক্তির দাবিতে সোচ্চার হন। পাকিস্তান সরকার বাধ্য হয়ে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দেয়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোররাতে; খ্রিষ্টীয় বর্ষ হিসেবে ৮ জানুয়ারি। এদিন বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেনকে বিমানে তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৬টায় তারা পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। সকাল ১০টার পর থেকে বঙ্গবন্ধু সরাসরি অথবা টেলিফোনে কথা বলেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ অনেকের সঙ্গে। পরদিন ৯ জানুয়ারি বঙ্গবন্ধু ব্রিটেনের বিমানবাহিনীর একটি বিমানে দেশের পথে যাত্রা করে ১০ জানুয়ারি সকালে নামেন ভারতের দিল্লিতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ দেশটির মন্ত্রিসভা, প্রধান প্রধান রাজনৈতিক নেতা, তিন বাহিনী প্রধান এবং অন্যান্য অতিথি ও সে দেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন জাতির পিতা। ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে তিনি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান। গোটা জাতি সেদিন বঙ্গবন্ধুকে সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান) পর্যন্ত পথে পথে তাকে সংবর্ধনা জানান। বিকেল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে ভাষণ দেন বঙ্গবন্ধু। দিনের কর্মসূচি: আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে- সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সব কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
| 6 |
শিডিউল অনুসারে টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ২৪ জুলাই। তবে করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন নিয়ে সংশয় আছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরটি বছরের শেষ দিক পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাশিমোতো। যদিও অলিম্পিক গেমস কর্তৃপক্ষ আইওসির পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য করা হয়নি। মঙ্গলবার জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে অলিম্পিক বিষয়ক এক প্রশ্নের জবাবে হাশিমোতো বলেন, 'আইওসি গেমস বাতিল করতে পারবে যদি ২০২০ সালের মধ্যে না হয়। চুক্তি অনুসারে আমাদের ২০২০ সালের মধ্যে গেমস আয়োজন করতে হবে। এর মাধ্যমে গেমস স্থগিত করার সুযোগ আছে বলা যায়।' গত সপ্তাহে আইওসির প্রধান থমাস বাখ বলেছিলেন, নির্ধারিত সময়েই অলিম্পিক শুরু করতে আশাবাদী তারা। আর জ্যেষ্ঠ সদস্য ডিক পাউন্ড জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে আয়োজন সম্ভব না হলে অন্য কোনো দেশে সরানো বা কয়েক মাস পেছানোর চেয়ে গেমস বাতিলের পথেই এগোতে হবে। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস জাপানেও ভয়ানক আকার ধারণ করছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যে জাপানের জমায়েতধর্মী কার্যক্রম (কনসার্ট ও খেলা) বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। করোনার সংক্রমণ যদি এখন থেকে আরও বেড়ে যায়, তাহলেও কি অলিম্পিক যথাসময়ে হবে- এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ওই পরিস্থিতিতে না পড়তে হয়।' | 12 |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্র একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ তাঁদের খাবার খেয়ে নিচ্ছে। তারা সীমান্তসহ অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে। ২২ জুন জাস্ট দ্য নিউজ নামের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প দম্ভের সঙ্গে আবার বলেছেন, তিনি গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নেননি। গত নির্বাচনের পর বিজয়ী কোনো প্রেসিডেন্টকে তিনি অভিনন্দনও জানাননি। বিরোধপূর্ণ ফলাফলকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অঙ্গরাজ্যের আইনসভায় ফেরত পাঠালে পরিস্থিতি ভিন্ন হতো। সম্ভবত নয়, অবশ্যই এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে তাঁকে দেখা যেত। আগে সাংবাদিক সেইন হেনরিকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'নির্বাচনে জয়ের জন্য আমার প্রয়োজন ছিল ৬ কোটি ৪ লাখ ভোট। দুঃখজনক হলেও সত্য যে ৭ কোটি ৫০ লাখ ভোট পাওয়ার পরও আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।' ট্রাম্পের সমর্থকদের একটা প্রচারণা আমেরিকায় চলমান আছে। আর তা হলো আগামী আগস্টে মাসে ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে আসছেন। সম্পূর্ণ আজগুবি এ প্রচারণা ট্রাম্প নিজেও নানা বক্তব্যের মাধ্যমে জিইয়ে রাখছেন। জাস্ট দ্য নিউজ এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, 'আমি এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নই। দেখি কী হয়!' নির্বাচনে যদি জালিয়াতি হয়ে থাকে, তবে বিষয়টি তাঁর ওপর নয়, জনগণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীন লাখ লাখ ভুতুড়ে ভোট পাওয়া গেছে বলে আবার দাবি করেন তিনি। আমেরিকার ট্রাম্প-সমর্থক রক্ষণশীলদের মধ্যে আরেকটি প্রচারণা হালে বেশ জোর পাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে আগামী বছরই ট্রাম্প কংগ্রেসের স্পিকার হতে পারেন বলে বলা হচ্ছে। এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে ট্রাম্প বলেন, তিনি নিজেও এমন কথা শুনেছেন। তবে এমন কোনো চিন্তা তাঁর বিবেচনায় নেই। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমেরিকার সুখ্যাতি ছিল সব সময়। কিন্তু গত নির্বাচনের মধ্য দিয়ে সারা বিশ্ব দেখেছে, আমেরিকার নির্বাচন আর অবাধ ও নিরপেক্ষ নেই। পেন্স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, তিনি পেন্সকে সব সময়ই পছন্দ করে আসছিলেন। তবে নির্বাচনের ফলাফল কংগ্রেস থেকে অঙ্গরাজ্যের আইনসভায় না পাঠানোর জন্য তিনি পেন্সের ওপর চরম অসন্তুষ্ট। ট্রাম্প বলেন, তিনি মনে করেন, ভোটের ফলাফলকে অঙ্গরাজ্য পর্যায়ে ফেরত পাঠানোর ক্ষমতা পেন্সের ছিল। আর পেন্সের তা করাও উচিত ছিল। এমনটা হলে ফলাফল ভিন্ন হতো। সুপ্রিম কোর্টের দুজন রক্ষণশীল বিচারপতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁরা ওবামাকেয়ার বাতিলের মামলায় উদারনৈতিক বিচারপতিদের সঙ্গে একমত হয়ে রায় দিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি এই বিচারপতিদের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে খুবই অসন্তুষ্ট। অথচ তাঁদের মনোনয়নের জন্য তিনি অনেক লড়েছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেওয়া এড়িয়ে যান ট্রাম্প। তিনি বলেন, 'পরিস্থিতির দিকে নজর রাখুন। দেখা যাক কী হয়!' | 3 |
নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে মতি মিয়া হত্যা মামলার প্রধান আসামি ওয়াসিম মিয়াকে (৩০) ঢাকার লালবাগ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প অধিনায়ক লে. কমান্ডার এস এম শোভন খান তথ্যটি নিশ্চিত করেছেন। পরদিন ১১ জুলাই মতি মিয়ার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১৪ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ওয়াসিমকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের অধিনায়ক এস এম শোভন খান। বিডি প্রতিদিন/কালাম | 6 |
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দু'পক্ষের গোলযোগ, বৃষ্টি ও বিদ্যুৎ না থাকার কারণে ফল ঘোষণায় কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী। নির্বাচনের ফল নিয়ে 'ভিন্ন কিছু' হয়নি বলে দাবি করে তিনি বলেন, আধা ঘণ্টার বেশি সময় ভোটের ফল ঘোষণা স্থগিতের পেছনে অন্য কোনো কারণ ছিল না। পরিস্থিতি প্রতিকূলে ছিল বিধায় সময় লেগেছে। দু'পক্ষই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। গতকাল কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি টানা দুবারের মেয়র টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটে পরাজিত করেন। রিফাত ভোট পান ৫০ হাজার ৩১০টি। সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭টি। তবে এ ফলাফল প্রত্যাখ্যান করেন মনিরুল হক সাক্কু। তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাক্কু বলেছেন, অজ্ঞাত ফোন পেয়ে রিটার্নিং অফিসার ফলাফল পাল্টে দিয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে ফলাফল নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা হয়েছে। গতকাল বিকালে ভোট গ্রহণ শেষে গণনা চলাকালে শুরু হয় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ভোটের অঙ্কে কখনো এগিয়ে ছিলেন রিফাত, কখনো সাক্কু। একপর্যায়ে রাত ৯টার দিকে দুই পক্ষের সমর্থকরাই নিজেদের জয়ী বলে দাবি করেন। এসময় দুই পক্ষে মিছিল-শোডাউন শুরু হয়। ফলে জেলা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বাড়ানো হয় নিরাপত্তা। মিছিলে মিছিলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সাক্কুর ওপর হামলার চেষ্টা করেন বিপরীত পক্ষের সমর্থকরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। অশান্ত পরিস্থিতির মধ্যে রাত সাড়ে ৯টার দিকে রিফাতকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
ভারতে আটকে থাকা পেঁয়াজ অবশেষে দেশে আসতে শুরু করেছে। পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার দেশের তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১২০০ টন পেঁয়াজ দেশে এসেছে। তবে এই পেঁয়াজের মানভেদে ৩০ থেকে ৫০ শতাংশ নষ্ট হয়েছে বলে জানান আমদানিকারকরা। এদিকে ভারতীয় পেঁয়াজ দেশে আসার খবরে রাজধানীসহ দেশের বাজারে পণ্যটির দাম কমেছে। শনিবার পাইকারি আড়তে পেঁয়াজের কেজিতে ৫ টাকা কমেছে। আগেও পাইকারিতে কিছুটা দাম কমেছিল। খুচরা বাজারেও শনিবার পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসছে। দেশে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ায় বাজারে কম দামে পেঁয়াজ বিক্রির পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। শনিবার রাজধানীর পাইকারি আড়ত শ্যামবাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এবং অন্যান্য বাজার তদারকিতে আমদানি করা পেঁয়াজ ৫০ টাকার কমে বিক্রির পরামর্শ দেয় কমিটি। ব্যবসায়ীরাও ওই দামে বিক্রিতে সম্মত হয়েছেন বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আলবেরুনী সমকালকে বলেন, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে আমদানি পর্যায়ে থাকা পেঁয়াজের মধ্যে মোট ২৫ হাজার টন বাংলাদেশে আসবে। এলসি নিষ্পত্তি হওয়ার পরে বন্দরে আটকে থাকা এবং এলসি নিষ্পত্তি না হওয়া সব ধরনের পেঁয়াজ আসবে। তবে ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিয়ে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যে আলোচনা হয়েছে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি নয়াদিল্লি। তিনি বলেন, দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। ভারতে আটকে থাকা পেঁয়াজও দেশে ঢুকছে। এই পেঁয়াজ মজুদ থাকা অবস্থাতেই টিসিবির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এক লাখ টন পেঁয়াজ আনার বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলমসহ আমদানিকারকরা আরও এক লাখ টনের বেশি আমদানির জন্য এলসি খুলেছে। এসব পেঁয়াজ দেশে এলে নতুন মৌসুম পর্যন্ত বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকবে। ফলে বাজারে স্বাভাবিক দামে পেঁয়াজ বেচাকেনা হবে। আলবেরুনী আরও বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশনসহ সব সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। মন্ত্রণালয়ের মনিটরিং টিমের জোরদার তদারকি চলছে। এতে সিন্ডিকেট পিছু হটেছে। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের বেচাকেনা আগের চেয়ে কমেছে। এর মধ্যে আমদানি পেঁয়াজ দেশে আসছে। ফলে বাড়তি দাম ধরে রাখতে পারছেন না ব্যবসায়ীরা। পাইকারিতে পেঁয়াজের দাম কমায় খুচরা বাজারেও কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে খুচরা বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। তবে মহল্লার দোকানে দামের হেরফের রয়েছে। খুচরায় ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকা কেজিতে, যা আগের দিন ছিল ৯০ থেকে ১০০ টাকা। অপরদিকে ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, যা আগের দিন ছিল ৭০ থেকে ৮০ টাকা। শ্যামবাজারে শনিবার ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ৭২ টাকা এবং দেশি ক্রস পেঁয়াজ ৬৫ টাকায় পাওয়া গেছে, যা আগের দিন ছিল যথাক্রমে ৭৭ টাকা ও ৭০ টাকা। আমদানি করা ভারতের পেঁয়াজ মানভেদে বিক্রি হয় ৫০ থেকে ৫৫ টাকা কেজি, যা আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী রাকিব হোসেন সমকালকে বলেন, বন্দরের পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমবে। কারণ, ১০ দিন ট্রাকে আটকা থাকা পেঁয়াজের অনেক অংশ নষ্ট হয়েছে। ওই পেঁয়াজ দ্রুত বাজারে ছাড়তে হবে। ওই পেঁয়াজের কেজি পাইকারিতে ৩০ থেকে ৪০ টাকায় নামতে পারে। তবে শেষদিকে এলসি করা আমদানি পর্যায়ে থাকা ভালো পেঁয়াজ বাজারে ৪০ টাকায় বিক্রি হতে পারে। ভারতীয় পেঁয়াজ এলে বাজার আগের দামে ফিরতে পারে। তিনি বলেন, ভারতের পাশাপাশি মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আসছে। এতে ১৫ থেকে ২০ দিনের মধ্যে সংকট কেটে যাবে। চট্টগ্রাম ব্যুরো জানায়, আমদানি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিতে চট্টগ্রামের পাইকারি মোকাম খাতুনগঞ্জে আরও কমছে পেঁয়াজের দাম। তিন দিনে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। গত বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বেচাকেনা হলেও শনিবার দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সমকালকে বলেন, সরকারের কঠোর পদক্ষেপে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মিয়ানমার থেকেও পেঁয়াজ আসছে। সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে। খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, রপ্তানি বন্ধের খবরে তিন দিন আগে বাড়তি পেঁয়াজ কিনতে খাতুনগঞ্জে ভিড় জমান অনেকে। এ কারণে দাম একটু বাড়তি ছিল। তবে খাতুনগঞ্জের পাইকারি আড়তে পেঁয়াজের দাম কমলেও বন্দর নগরীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। অলিগলির ভ্যান গাড়িতেও এই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত সোমবার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে এক দিনেই পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। আর পাইকারিতে ৫০ টাকা থেকে বেড়ে ৯০ টাকায় পৌঁছে। সংকটের আশঙ্কায় বাড়তি পেঁয়াজ কেনার হিড়িক পড়ে। তবে এই দাম পরদিনই আবার কমতে শুরু করে। শুক্রবার নিষেধাজ্ঞার আগে এলসি খোলা ২৫ হাজার টন পেঁয়াজ বাংলাদেশকে পাঠানোর অনুমতি দিয়েছে ভারত। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম সমকালকে জানান, ভারতে আটকেপড়া ৩২টি ট্রাকে গড়ে ২৫ টন করে পেঁয়াজ আমদানি হয়েছে। বাকি পেঁয়াজভর্তি ট্রাকগুলো পর্যায়ক্রমে আসবে। ভারত থেকে অনুমতি দেওয়া ২৫ হাজার টন পেঁয়াজের মধ্যে আট হাজার টন ভোমরা বন্দর দিয়ে আসবে। ট্রাকগুলো বন্দরে পাঁচ দিন আটকে থাকায় ৪০ থেকে ৫০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ভারত থেকে ১৯৯ টন পেঁয়াজ দেশে এসেছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে ভারতের মাহদীপুর স্থলবন্দরে আটকে থাকা চার শতাধিকের মধ্যে মাত্র আটটি ট্রাকে এ পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে আসে। সোনামসজিদ স্থলবন্দরের সাদিয়া এন্টারপ্রাইজে স্বত্বাধিকারী আজিজুল ইসলাম জানান, ভারত থেকে তাদের আটকে থাকা একটি ট্রাকও আসেনি। এ পেঁয়াজ কবে আসবে, তা অনিশ্চিত। এতে তার পেঁয়াজগুলো আরও বেশি নষ্ট হবে। সোনামসজিদ বন্দরের পানামা পোর্ট লিঙ্কের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, অগ্রাধিকার ভিত্তিতে পেঁয়াজের ট্রাকগুলো ছাড় করে দেশের বাজারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার দুপুর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকে থাকা ২৫৫ ট্রাকের মধ্যে ৩২টি ভোমরা বন্দরে এসেছে বলে জানিয়েছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক আমির হামজা। হিলি (দিনাজপুর) সংবাদদাতা জানান, শনিবার বিকেলে ভারত থেকে পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাকগুলো বন্দরের পানামা বন্দরে এসেছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজগুলো রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। এ কারণে ২০০ টন পেঁয়াজ শনিবার দেশে এসেছে। এ বন্দর দিয়ে আরও ১০ হাজার টন পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি হবে। তবে পাঁচ দিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। বেনাপোল প্রতিনিধি জানান, বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে পেঁয়াজের কোনো গাড়ি ছিল না। এ কারণে এ বন্দর দিয়ে বাংলাদেশে কোনো পেঁয়াজ আসেনি। তবে বনগাঁ অঞ্চলে আটকে থাকা পেঁয়াজে পচন ধরছে। অনেকে এসব পেঁয়াজ ভারতের খোলা বাজারে বিক্রি করছে বলে জানিয়েছেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, আগে থেকেই পেট্রাপোলে পেঁয়াজের পাঁচটি ট্রাক ছিল। এ ছাড়া বনগাঁ অঞ্চলে ৩৯টি ট্রাক এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসে রানাঘাট রেলস্টেশনে তিনটি ট্রেনে ১২৬টি ওয়াগন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শার্শার পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, ৭৪০ টন পেঁয়াজের এলসি খোলা আছে। এর মধ্যে গত সোমবার মাত্র এক ট্রাক পেঁয়াজ এসেছে। | 6 |
পৌর এলাকার ভেতরে ইমারত বা স্থাপনা নির্মাণের আগে নকশার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী ইমারত বা স্থাপনার নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটি এই অনুমোদন দিয়ে থাকে। সাভার পৌর এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে এই আইন মানছেন না অনেকেই।পৌর এলাকার ওয়াপদা রোডে অনুমোদন ছাড়াই মাত্র ৫৪৫ বর্গফুট জমির ওপর নয়তলা ভবন নির্মাণ করেছেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। এরপরও পৌরসভার ইমারত বা স্থাপনার নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটি বা পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, সাভারে পৌরসভার পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইমারত বা স্থাপনার নকশার অনুমোদন দিয়ে থাকে। এটি স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯-এর পরিপন্থী। আইন অনুযায়ী সাভার পৌরসভা সাততলা বা ৭৫ ফুট পর্যন্ত উঁচু ভবনের নকশার অনুমোদন দিতে পারে। এ কারণে সাভারের অনেকেই রাজউকের অনুমোদন নিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন।এদিকে, অনেকে আবার অনুমোদন ছাড়াই নির্মাণ করছেন বহুতল ভবন। অনেকে পৌরসভা থেকে সাততলা পর্যন্ত অনুমোদন নিয়ে নির্মাণ করছেন আট থেকে নয়তলা ভবন। সাভারে ভবন নির্মাণের ক্ষেত্রে এসব অনিয়ম সম্ভব হচ্ছে পৌর ও রাজউক কর্তৃপক্ষের তদারকির অভাবে।পৌরসভার ওয়াপদা রোডের বাসিন্দারা বলেন, বেশ কয়েক বছর আগে আনোয়ার হোসেন প্রথমে তিনতলা ভবন নির্মাণ করেন, যার হোল্ডিং নম্বর ৩/৩। বছর চারেক আগে তিনতলা ভবনকে নয়তলা পর্যন্ত বর্ধিত করেন তিনি। ভবন নির্মাণের আগে ইমারত বা স্থাপনা নির্মাণে নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটির অনুমোদন নেওয়া হয়নি। অনুসরণ করা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা।সাভার পৌরসভার প্রকৌশল শাখার এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, বছরখানেক আগে পাশের একটি ভবন হেলে পড়লে আনোয়ার হোসেনের বহুতল ভবনটি তাঁদের নজরে আসে। এর পর অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত বছর নভেম্বর মাসে আনোয়ার হোসেনকে পৌরসভার পক্ষ থেকে পত্র দেওয়া হয়। কিন্তু এক বছরেও আনোয়ার হোসেন পৌর কর্তৃপক্ষের কাছে কোনো কাগজপত্র জমা দেননি।ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি কাগজপত্র চেয়ে আনোয়ার হোসেনকে আরও একটি পত্র দেওয়া হয়। এরপরও তিনি কোনো সাড়া দেননি।সরেজমিনে দেখা যায়, আনোয়ার হোসেনের ভবনটি নির্মাণ করা হয়েছে ওয়াপদা রোডের প্রিয়াঙ্কা ম্যানশনের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে। ভবন দুটির মধ্যে কোনো ফাঁক নেই, যা ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থী। উত্তর পাশের অপর একটি বহুতল ভবন থেকে আনোয়ার হোসেনের ভবনটির নিচের দিকে কয়েক ফুট জায়গা থাকলেও ওপরের দিকে প্রায় মিলে গেছে।ভবনটির অনুমোদন বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। এরপর তাঁর সঙ্গে দেখা করে জানার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি।আনোয়ার হোসেনের ভবন থেকে আধা কিলোমিটার দূরে জ্বালেশ্বর এলাকায় জাহাঙ্গীরনগর নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভেতরে প্রায় অর্ধশত বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর অধিকাংশই আট থেকে নয়তলা। সাভার পৌরসভা থেকে এসব ভবনের নকশার অনুমোদন নেওয়া হয়নি।জাহাঙ্গীরনগর নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির হিসাবরক্ষক মো. শাহীন বলেন, ভবন নির্মাণের আগে ভবন মালিকেরা পৌরসভায় কোনো আবেদন করেননি। সোসাইটির ভেতরে যেসব ভবন নির্মাণ হয়েছে, তার নকশার অনুমোদন দিয়েছে রাজউক। রাজউকের অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ করা হয়নি।সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, সাভার পৌরসভা ড্যাপের (ডিটেইল এরিয়া প্ল্যান) আওতাভুক্ত হওয়ায় পৌরসভার পাশাপাশি রাজউক বহুতল ভবনের (সাত তলার ওপরে) নকশা অনুমোদন দিয়ে থাকে। যদিও ড্যাপ এখনো কার্যকর হয়নি। এর ফলে পৌরসভার ইমারত বা স্থাপনার নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটির পক্ষে সব তদারকি করা সম্ভব হচ্ছে না।শরিফুল ইমাম বলেন, অনেকে রাজউকের অনুমোদের কথা বলে বহুতল ভবন নির্মাণ করছেন। অভিযোগ পেলে তাঁদের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র নিয়ে পৌরসভায় হাজির হওয়ার জন্য পত্র দেওয়া হয়। তবে বারবার পত্র দেওয়ার পরেও তাঁদের সাড়া পাওয়া যায় না।আনোয়ার হোসেনের ভবনের বিষয়ে জানতে চাইলে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, 'মাত্র সোয়া শতাংশ জমির ওপরে আনোয়ার হোসেন নয়তলা ভবন নির্মাণ করেছেন, যা ঝুঁকিপূর্ণ। নির্মাণের আগে পৌরসভা থেকে নকশা অনুমোদন নেওয়া হয়নি। কিন্তু বাড়ির মালিক দাবি করছেন তাঁর অনুমোদন আছে। এ জন্য তাঁর কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। দুইবার পত্র দেওয়ার পরেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাঁকে আবারও পত্র দেওয়া হবে।' | 6 |
মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আলোচকের বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরিন বলেন, ১৯৭২ সালের সংবিধানের যে মূলনীতি ছিল তা বঙ্গবন্ধুর অর্জিত দর্শনেরই প্রতিফলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল সমগ্র বাঙালির ঐতিহাসিক ভাষণ। তিনি বলেন বাংলাদেশে কখনো সাম্প্রদায়িকতা ছিল না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তিনি আরও বলেন, আমরা যে সবাই মানুষ এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বলে গিয়েছিলেন। এমনকি জাতির পিতাই ছিলেন আমাদের সকল অনুপ্রেরণার উৎস। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহা মহাপরিচালক সেলিনা বানু ও পরিচালক পাসপোর্ট ও ভিসা সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক আজিজুল ইসলাম। | 6 |
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আজ শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেসংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। তিনি দেশটির প্রয়াতপ্রেসিডেন্টশেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করা এ নেতা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন। শেখ খলিফা বিন জায়েদ ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতেরপ্রেসিডেন্টও আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচিত হন শেখ খলিফা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতেরপ্রেসিডেন্টশেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আমিরাতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়। এদিকেপ্রেসিডেন্টের মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি খাতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সাতটি আমিরাত রয়েছে। এই আমিরাতগুলোর শাসকদের নিয়ে গঠিত ফেডারেল কাউন্সিল ৩০ দিনের মধ্যে বসে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। | 3 |
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সব রাজনৈতিক দল সাম্প্র্রদায়িকতা ও ধর্মান্ধতাকে ব্যবহার করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা মেনে চলার চেষ্টা করেছে। এর মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অবাধে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে সক্ষম হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঐক্য পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এবারের নির্বাচনে সংখ্যালঘুদের শঙ্কাহীনভাবে ভোটাধিকার প্রয়োগকে ইতিবাচক উল্লেখ করে সরকার, নির্বাচন কমিশনসহ সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। রানা দাশগুপ্ত বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে রাজাকার, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িকতামুক্ত সংসদ গঠিত হতে যাচ্ছে। সরকারি ও বিরোধী দল তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষার যে ঘোষণা দিয়েছেন তা যথার্থভাবে পালন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংসদ নেতা নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সুনির্দিষ্টভাবে নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির অঙ্গীকার করেছে। এটি আক্ষরিকভাবে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রানা দাশগুপ্ত বলেন, ২০১৪ সালের নির্বাচনে সংখ্যালঘু প্রতিনিধি ছিলেন ১৮ জন। এবারও তাই। দেশে ভোটারদের ১২ শতাংশ সংখ্যালঘু। তাই ৩৫ থেকে ৩৬টি আসনে সংখ্যালঘু সাংসদ থাকা উচিত। ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন, তাদের কাছে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গোমেজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, কাজল দেবনাথ, হীরেন্দ্র সমজদার হিরো, যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর ঘোষ প্রমুখ। | 6 |
সরকার উপজেলা পর্যায়ে সিনেমা অবকাঠামো গড়ে তুলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে বলেছেন, বিকৃত ইতিহাসকে মোকাবিলা করতে ভবিষ্যৎ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনা ধরে রেখে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করতে হবে। রোববারবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। খবর ইউএনবির ২৬টি বিভাগে ৩৩ জনকে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করা হয়।প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।এর আগে দেশের চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী বলেন, '১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পরে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছিল। সুতরাং, আমরা যে বিজয়ী জাতি সেই ইতিহাস ধরে রাখতে আমি আপনাদের অনুরোধ করতে চাই। আমরা যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছি। আমাদের আরও এ জাতীয় চলচ্চিত্র তৈরি করা দরকার যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে।' শেখ হাসিনা চলচ্চিত্রসমূহে মুক্তিযুদ্ধের দুর্দান্ত সাফল্য, ইতিহাস, আদর্শ ও চেতনা ফুটিয়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনিবলেন, সরকার চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে প্রয়োজনীয় সব কিছু করবে। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা উপজেলা পর্যায়ে অবকাঠামোগত বিকাশের জন্য একটি তহবিল গঠন করছি, যাতে সেখানে সিনেমা যথাযথভাবে প্রদর্শিত হয় এবং লোকেরা বিনোদনের সুযোগ পেতে পারে।' সিনেমার সুদিন পৃথিবীতে আবারও ফিরে এসেছে কারণ মানুষ এখন তাদের ঘরে বসে চলচ্চিত্র দেখছে। তবে সিনেমা হলগুলোতেও সিনেমা দিয়ে দর্শকদের আকর্ষণ করতে হবে, তিনি বলেন। শেখ হাসিনাচলচ্চিত্র নির্মাতাদের পরিবার নিয়ে একসঙ্গে উপভোগ করা যায় এমন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। চলচ্চিত্র জগতে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনূর আক্তার সুচন্দাকে।সেরা চলচ্চিত্র বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছে 'ন ডরাই' ও 'ফাগুন হাওয়ায়' সিনেমা। 'আবার বসন্ত' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান এবং 'ন ডরাই' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। 'সাপলুডু'র জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান। | 6 |
তিস্তা নদী নিয়ে সরকারের অনেক পরিকল্পনা আছে বলে গতকাল রোববার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।মন্ত্রী বলেন, 'এই তিস্তা নদী যাঁদের পথে বসিয়েছে, সেই তিস্তা এখন মানুষকে পথ দেখাচ্ছে। তিস্তার তীরে বেক্সিমকো কোম্পানি বিশাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট বাস্তবায়ন করছে। অবহেলিত তিস্তার পাড়ে আলীবাবা থিম পার্ক হয়েছে। যেখানে অনেক বেকারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।'গতকাল দুপুরে রংপুরের পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের উলিপুর উপজেলা সীমান্তে তিস্তা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।টিপু মুনশি বলেন, 'সবার সম্মিলিত প্রচেষ্টায় উত্তরের উন্নয়ন করতে হবে। উত্তরবঙ্গ অনেক সম্ভাবনাময় অঞ্চল। আমরা সুন্দরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও উলিপুরের মানুষ মিলেমিশে থাকতে চাই। তাই উন্নয়নের কোনো বিকল্প নেই। এই তিস্তার তীরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।'আলীবাবা থিম পার্কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ সভাপতিত্ব করেন।এ সময় মন্ত্রী আরও বলেন, 'আমরা সবাই মিলে এ অঞ্চলের উন্নয়ন করতে চাই। আগামীতে সুন্দরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও উলিপুরের উন্নয়নের জন্য আলীবাবা থিম পার্ক ঘেঁষে তিস্তা নদীতে আরও একটি সেতু নির্মাণ করা হবে।'এর আগে নৌকাবাইচ দেখতে জনস্রোত দেখা দেয়। নানা বয়সের মানুষে তিস্তার পাড় ভরে যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় গাইবান্ধা-১ আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুল আলম, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।টিপু মুনশি পরে পীরগাছা উপজেলা পরিষদে সব কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলাদা বৈঠক করেন। | 6 |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার সেনাবাহিনী মোতায়েন না করার 'ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবাররাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার ন্যূনতম নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে এখনই মাঠে নামাতে হবে। তিনি বলেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীকে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা, আনসার বাহিনীকে ১৬৩ কোটি ৮১ লাখ টাকা, কোস্টগার্ডকে ১ কোটি ৫৬ লাখ টাকা, বিজিবিকে ৩৩ কোটি ২ লাখ এবং র্যাবকে ১০ কোটি ২০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে। গুঞ্জন আছে- সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদেরকে ব্যারাকেই রাখা হবে। এটি একটি অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্বলক্ষণ।' রিজভী অভিযোগ করেন, 'সরকার সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপির নীল-নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। পুলিশের সদরদপ্তরে দিনে রাতে দফায় দফায় বৈঠক চলছে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর আছে, নৌকার বিজয় ছিনিয়ে দিতে পারলে পুলিশের এসি, এডিসি, ওসিদের পদোন্নতি এবং নগদ র্অথের প্রলোভন দেওয়া হচ্ছে।' তিনি আরও অভিযোগ করেন, 'আওয়ামী লীগের নির্দেশনা কার্যকরে তদারকি করার জন্য পুলিশ সদরদপ্তরে মনিটরিং সেল খোলা হয়েছে। নির্বাচনকে কীভাবে আওয়ামী লীগের পক্ষে নেওয়া যায়, কীভাবে কারচুপি করা যাবে-সে বিষয়ে নীল নকশার সাধারণ সূত্র উদ্ভাবন করে মাঠ পর্যায়ের পুলিশ ও র্যাবের কাছে পাঠানো হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের বাছাই করা দশ হাজারের বেশি ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেভোটের সময় ডিবি পুলিশের সঙ্গে কাজ করার জন্য। এটা ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়।' প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে রিজভী বলেন, 'ব্যক্তিগত লোভ ও প্রলোভনে পড়ে দেশ ও গোটা জাতিকে ধ্বংস করে দেবেন না। শুধু নিজেদের স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিহ্ন করবেন না। মানুষের পাশে দাঁড়ান।' সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখউপস্থিত ছিলেন। | 9 |
ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরায়েলকে এক বছর সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষ ১৯৬৭ সালের সীমানা মানবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়াল বক্তব্যের সময় ইসরায়েলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।রয়টার্সের এক খবরে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, এক বছরের মধ্যে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলকে চলে যেতে হবে, অন্যথায় ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর থেকে ভিডিও লিংকের মাধ্যমে মাহমুদ আব্বাস জাতিসংঘের অধিবেশনে তাঁর ভাষণ তুলে ধরেন।ভার্চুয়ালি দেওয়া এই ভাষণে মাহমুদ আব্বাস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বানের অনুরোধ জানান। | 3 |
ট্রাকের ধাক্কায় আশরাফ আলী (৪৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলমাস আলী নামে আরও এক যুবলীগ নেতা আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বিকালে যশোর-ঝিনাইদহ সড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, এবং আহত আলমাস আলী আরবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ নেতা আশরাফ ও আলমাস মোটরসাইকেল করে যশোর যাচ্ছিলেন যশোর-ঝিনাইদহ সড়কের সানতলা এলাকায় স্পিডব্রেকারে গতি কমালে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন। আলমাস হাসপাতালে চিকিৎসাধীন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। | 6 |
আর সামান্য সময় পরেই ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম বা শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হবে। বিভিন্ন সংবাদমাধ্যম গত পাঁচ সপ্তাহে যে 'এক্সিট পোল' বা বুথ ফেরত ভোটারদের মধ্যে জরিপ চালিয়েছে, তার ফল ঘোষণা করতে থাকবে। সকাল যেমন দিনের আভাস দেয়, তেমনই এক্সিট পোলে পাওয়া যায় ফলাফলের আভাস। তারও আগে দেখা যাক, ভোটের অঙ্ক কী বলে। ভারতে রাজ্যের সংখ্যা ২৯ হলেও লোকসভা নির্বাচনের ফল নির্ধারণে ভূমিকা রাখে মূলত ৫টি রাজ্য- উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার ও তামিলনাড়ু। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে এগুলোতেই ২৪৯। গুরুত্বপূর্ণ এই পাঁচ রাজ্যের দুইটিতে বর্তমানে বিজেপি সরকার- উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গ, বিহার ও তামিলনাড়ুতে যথাক্রমে তৃণমূল কংগ্রেস, জেডিইউ, এআইএডিএমকে। এসব রাজ্যে বিজেপি এবার ভালো করবে, খোদ দলটিরই কেউ বুক ঠুকে দাবি করতে পারছে না। বিরোধীরা বরং আগের চেয়ে অনেক শক্তিশালী। বিহারে বিজেপির জোটসঙ্গী নিতিশ কুমার নিজের আসন নালন্দাতেই হেরে যেতে পারেন। উত্তর প্রদেশে সপা-বসপা জোট যোগী আদিত্যনাথের ধ্যান ভেঙে দিয়েছে। মোদি-অমিত জুটি উত্তরপ্রদেশের লোকসান পুষিয়ে নিতে হপ্তায় হপ্তায় পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে হাজিরা দিয়েছেন। কোথায় যেন দেখলাম নরেন্দ্র মোদি এক পশ্চিমবঙ্গে একাই ১৭টি সমাবেশ করেছেন। 'টপ ফাইভ' রাজ্যের পর লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ অন্য পাঁচ রাজ হচ্ছে- মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, অন্ধ্র প্রদেশ ও রাজস্থান। এই রাজ্যগুলোতে রয়েছে লোকসভার ১৩৮ আসন। এর মধ্যে শুধু গুজরাটে বিজেপি সরকার। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস এবং কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট। অন্ধ্র প্রদেশে টিডিপি। নরেন্দ্র মোদির উত্থান ঘটেছে গুজরাট থেকে সত্য। কিন্তু উস দিন গুজার গ্যয়া। সর্বশেষ বিধান সভা নির্বাচনে, ২০১৭ সালের ডিসেম্বরে, গুজরাটের গদি প্রায় উল্টে গিয়েছিল। বিজেপি যেখানে ৯৯, কংগ্রেস সেখানে ৭৭ আসন পেয়েছে। ১৯৯৫ সালে ক্ষমতা হারানোর পর এটাই কংগ্রেসের সর্বোচ্চ আসন। গত দেড় বছরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিজেপির আরও বিপক্ষে গেছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগেই জোট গঠনে মাঠে নেমে গেছেন। বলাবাহুল্য, বিজেপি বিরোধী জোট গঠন কেবল নয়, তার নজর কিছু এনডিএ শরিক বা 'ইন্ডিপেন্ডেন্ট' দলগুলোর দিকেও। দ্বিতীয় ব্লকের বাকি চার রাজ্যের তিনটিতে কংগ্রেস একক বা জোটগতভাবে ক্ষমতায়। লোকসভা নির্বাচনের মাত্র তিন মাস আগে, গত ডিসেম্বরে, এগুলোতে ক্ষমতায় এসেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনেও সেই জোয়ার অব্যাহত থাকবে মনে হচ্ছে। ওপরের দশটি রাজ্য মিলে মোট আসন ৩৮৭। ম্যাজিক সংখ্যা ২৭২ থেকে শতাধিক ওপরে। পরিস্থিতি যেমন, এর মধ্যে বিজেপি অর্ধেক আসনও নিজের ঝুলিতে পুরতে পারবে? সন্দেহ রয়েছে। আরও পাঁচটি রাজ্যের কথা যদি ধরি- ওড়িশা, কেরালা, তেলাঙ্গানা, ঝাড়খণ্ড ও আসাম। এখানে রয়েছে লোকসভার ৮৬টি আসন। স্বীকার করতে হবে, এর মধ্যে ঝাড়খণ্ড ও আসামে বিজেপি শক্তিশালী। ১৪ দুগুণে ২৮ আসনে। তেলাঙ্গানা রাজ্যে ক্ষমতায় টিআরএস। এর নেতা চন্দ্রশেখর রাও এখনও কোনো জোটে যাননি। লোকসভা নির্বাচনে নিশ্চয়ই তার দল ভালো করবে এবং কেন্দ্রে যেদিকে বৃষ্টি, সেদিকে ছাতা ধরবেন। রাজ্য হিসেবে তেলাঙ্গানায় টিআরএসের একচ্ছত্র আধিপত্য। আর বিজেপির অবস্থা কংগ্রেসের চেয়ও খারাপ। ১৫ রাজ্যের তিন ব্লকের আসন সংখ্যা যদি হিসাব করি, একুনে (২৪৯+১৩৮+৮৬) ৪৭৩। বাকি ১৪ রাজ্য মিলে মাত্র ৭০। সেগুলো সব বিজেপি নিয়ে নিলেও কাজ হবে না। সেখানেও ভাগ আছে অবশ্য। যেমন ছত্তিসগড়ের ১১ আসন। মাত্র গত ডিসেম্বরে সেখানে বিজেপি হঠিয়ে কংগ্রেস রাজ্য ক্ষমতায় এসেছে। সীমান্তের এপাশ থেকে পরিস্থিতি দেখে মনে হয়, বিজেপিকে এখন অপেক্ষা করতে হবে 'অলৌকিক' কিছুর জন্য। সেই আশাতেই শেষ দফা ভোটের আগের দিন নরেন্দ্র মোদি কেদারনাথের গুহায় ধ্যান করতে গেছেন সম্ভবত। যদিও ছবি তোলার বাহার দেখে এই ধ্যানের আধ্যাত্মিকতা নিয়ে ধন্দ লাগে। লেখক ও গবেষক. | 5 |
বাগেরহাটে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে সংস্থাটির জেলা কার্যালয়ে এই সভা হয়।বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক রবিন্দ্রনাথ মূখার্জী, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আজাদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ বুলু, জেলা জাতীয় পার্টির সহসভাপতি রুহুল আমিন হাওলাদার, রূপান্তরের প্রতিনিধি আলমগীর হোসেন মীরু, আতাবুর রহমান টিপু, ইউপি সদস্য এমেলি বেগম, আবেদা খাতুন, রূপান্তরের সদর উপজেলা সমন্বয়কারী শিল্পি আক্তার প্রমুখ বক্তব্য দেন।মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবি তুলে ধরেন অপরাজিতারা। | 6 |
মনির হোসেন ওরফে 'গোল্ডেন মনির' ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে মনিরের ২০০৯ সালের ১৮ জুনের পর থেকে অর্জিত সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে। আর তার স্ত্রীর ২০১৬ সালের ১৬ অক্টোবরের পর থেকে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের কাছে এই নোটিশ পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। দুদকের অনুসন্ধান সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে মনিরের নামে ৬ শত ১০ কোটি এবং তার স্ত্রীর নামে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। মনির হোসেনের স্ত্রী রওশন আক্তার একজন গৃহিনী। কিন্তু তার এসব সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। গত ২১ নভেম্বর নিজ বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মনির হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তার অবৈধ সম্পদের উৎস খুঁজতে মাঠে নামে দুদক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের '১০২ তম জন্মবার্ষিকী' ও 'জাতীয় শিশু দিবস' উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী বিশেষ দোয়া ও মোনাজাত করেন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতীয় শিশু দিবসে এ বছরের প্রতিপাদ্য- 'বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার'। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
আগামী দুই দিন সারা দেশের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকবে শুষ্ক। তবে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজশাহী ও রংপুর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর প্রভাবে জানুয়ারির প্রথম থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে, যা রূপ নেবে শৈত্যপ্রবাহে।আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এসব কারণে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। | 7 |
বেন আলির সময়কার কঠোর স্বৈরাচারী শাসনে ফিরে যাওয়ার কারণে তিউনিসিয়ায় এখন নাগরিক স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি উঠেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল, কর্মী ও পর্যবেক্ষকদের কাছে পুনরায় নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়াটাই মূখ্য বিষয়। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। আন্তর্জাতিক মানবকাধিকার সংগঠন ও পশ্চিমা গণতান্ত্রিক সরকারগুলো শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, তিউনিসিয়ায় নাগরিক স্বাধীনতা হুমকির মধ্যে পড়েছে। তারা দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদকে আহ্বান জানিয়েছেন যেন প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের প্রতি তিনি শ্রদ্ধা প্রদর্শন করেন। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, কর্মী ও পর্যবেক্ষকরাও পুনরায় নাগরিক স্বাধীনতা ফিরে পেতে চাইছেন। তার মনে করছেন, বেন আলির সময়কার কঠোর স্বৈরাচারী শাসনে ফিরে যাওয়ার কারণে তিউনিসিয়ায় এখন নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। তাদের অভিযোগ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটিতে সাধারণ নাগরিকদের স্বাধীনতা হরণ করেছেন। এ বিষয়ে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তিউনিসিয়ার গণতান্ত্রিক বিপ্লব এমন একটি বিষয় যা বিশ্বজুড়ে আশার সঞ্চার করেছিল। আমরা আশা করব তিউনিসিয়া (কর্তৃপক্ষ) তাদের গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখবে। তিনি বলেন, তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসঙ্ঘ। কিন্তু, বর্তমান পরিস্থিতি নিয়ে এ আন্তর্জাতিক সংস্থাটি শঙ্কিত। তিনি আরো বলেন, তিনি আশা করেন যে তিউনিসিয়াতে আবারো গণতান্ত্রিক কাঠামো কার্যকর হবে। এ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক কাঠামো সকল তিউনেসিয়ানের (মঙ্গলের) জন্যই কাজ করবে। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
নীলফামারী জলঢাকা উপজেলার ভিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় বিদ্যালয়টি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। তিনি জানান, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য সংরক্ষিত ছুটি থেকে দুই দিন স্কুল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হাসান জায়েদ বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে একজন শিক্ষক তার নমুনা পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে আরও দুই শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আগামীকাল শনিবার ও রবিবার এই দুই দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। করোনা আক্রান্ত শিক্ষকরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
জনগণের ভাগ্যের উন্নয়নের নামে 'বল্গাহীন লুণ্ঠন' চলছে বলে অভিযোগ করেছেনবিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, 'গণতন্ত্রের চাইতে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার নামে সরকার সব সামাজিক চুক্তি ভঙ্গ করে জনগণকে শৃঙ্খলিত করেছে। দেশের প্রায় আড়াই কোটি মানুষ তিনবেলা পেটভরে খেতে না পারলেও সরকার উন্নয়নের দোহাই দিয়ে গরিবের পেটে লাথি মারতেই গণতন্ত্রের কবর রচনা করেছে। জনগণের ভোটের অধিকার হরণ করেছে।' তিনি বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও), শিশু তহবিল ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ও বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্যোগে 'বিশ্বের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বাস্তবতা ২০১৯' শিরোনামে যৌথভাবে প্রণীত নতুন প্রতিবেদনে বলেছে-বাংলাদেশে ২ কোটি ৪২ লাখ মানুষ ভালোভাবে খেতে পায় না। পর্যাপ্ত খাবারের অভাবে বাংলাদেশে প্রতি ছয়জন মানুষের মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। গত এক দশকে এদেশে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা অন্তত ১০ লাখ বেড়েছে। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'দেশের এমন পরিস্থিতিতেও সরকার বলছে-দেশে কোনো হাহাকার নেই, অভুক্ত মানুষ নেই। জনগণের টুঁটি চেপে ধরা এই সরকারের চাপাবাজ মন্ত্রীরা বলছেন-বাংলাদেশ নাকি উন্নয়নে সিঙ্গাপুর, কানাডা ও ইউরোপের মতো উন্নত দেশে পরিণত হচ্ছে। এক বছরের মধ্যে স্পেন, থাইল্যান্ডের সমান হয়ে যাবে। দেশে কোনো গরিব নেই।' রিজভী বলেন, 'মিথ্যা বলা মহাপাপ। আর এখন বিদ্যমান পরিস্থিতিতে সত্য বলা মহাভয়। মিথ্যা বলা যদি কোন 'শিল্প' হতো তাহলে অনর্গল মিথ্যা বলা এই সরকারের মন্ত্রী-নেতারা হতেন সেই শিল্পের নায়ক-মহানায়ক। রাষ্ট্রকে ধনীর তোষণে পরিণত করা হচ্ছে আর তার জনগণকে ভাতের মাড় খাওয়ানো হচ্ছে। আর ক্ষমতাসীনরা নিজেদের ভাগ্যের উন্নয়ন করছে।' দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে- এমন অভিযোগ করেতিনি বলেন, 'ক্ষমতা নিরুপদ্রব রাখতে গত দেড় বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ রাখা হয়েছে। বিচার বিভাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় ক্যাডারদের নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। গণতন্ত্রের অভাবে শাসন কাঠামো ভেঙে পড়েছে।' সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া প্রমুখ। | 9 |
শহরতলির লাক্কাতুরা এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ (একাডেমি মাঠ) এর যাত্রা শুরু হয়েছে। চা বাগান আর টিলাবেষ্টিত নয়নাভিরাম পরিবেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ পাশেই ২৮ কোটি টাকা ব্যয়ে গ্রাউন্ড-২ নির্মাণ করা হয়েছে।গতকাল সকালে জাতীয় ক্রিকেট লিগের ঢাকা-সিলেট ম্যাচের মধ্য দিয়ে নতুন এ স্টেডিয়ামের যাত্রা শুরু হলো। 'দ্য ফাইভ মিনিটস বেল' নামক ঘণ্টা বাজিয়ে স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন জাতীয় দলের আট ক্রিকেটার।তাঁরা হলেন, অলক কাপালি, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও সাইফ হাসান।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা ফরিদুল হাসান কোরেশী।২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরেকটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন এটিকে আউটার স্টেডিয়াম বলা হতো। প্রায় ৩ একর জমিতে স্টেডিয়াম নির্মাণে ২৮ কোটি টাকা ব্যয় হয়। | 6 |
২০১৮ সাল। সংগীতশিল্পী মেহরীন মাহমুদ তখন দেশের বাইরে। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্স থেকে সুইডেন। সঙ্গে তাঁর ছেলে আকিবও আছে। আকিবের বয়স তখন মাত্র ১১। বেড়াতে যাওয়া উপলক্ষে তাকে কিনে দেওয়া হয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরায় আকিব তুলে আনল প্রকৃতি আর মায়ের বিভিন্ন মুহূর্ত।মেহরীন বলেন, 'তিন বছর আগের সেই ফুটেজ কাজে লেগেছে এত দিনে। ছেলের তোলা ক্লিপস জুড়ে তৈরি হয়েছে আমার নতুন মিউজিক ভিডিও।' 'তুমি আছো বলে' অ্যালবামের জনপ্রিয় গান 'শূন্যতা' নতুন আঙ্গিকে, নতুন মিউজিক ভিডিওতে এখন শোভা পাচ্ছে মেহরীনের ইউটিউব চ্যানেল 'মেহরীন অফিশিয়াল'-এ। কয়েক দিন আগে ভিডিওটি প্রকাশ করেছেন এই পপতারকা।ইউটিউবে মেহরীনের চ্যানেল আছে অনেক বছর ধরে। কিন্তু নিয়মিত ছিলেন না তিনি। দুই বছর ধরে চেষ্টা করছেন চ্যানেলটি গোছানোর। অনেকটা এগিয়েও গেছে কাজ। মেহরীন বলেন, 'অনেক কাজ করেছি গত কয়েক বছরে। বিশেষ করে গত দুই বছরে করোনার মধ্যে আমি নিজে এগুলো গোছানো, কনটেন্ট প্ল্যানিং-সব করেছি।''মেহরীন অফিশিয়াল' চ্যানেলকে একটা আর্কাইভের মতো করে তৈরি করছেন তিনি। সেখানে নিজের মৌলিক গান ছাড়াও অন্য ভাষায় কাভার করা গান, ফোক-রবীন্দ্র-নজরুলসংগীত, আবৃত্তি, উপস্থাপনা, বিভিন্ন কনসার্টের ভিডিও, ভক্তদের সঙ্গে তাঁর দেখা হওয়ার মুহূর্ত-সবই পাওয়া যাচ্ছে। মেহরীন বলেন, '১৯৯৮ সাল থেকে আমার কাজের ফিরিস্তি আছে এখানে। অনেকে আমাকে বলছেন, তুমি পুরোনো জিনিস যে দিচ্ছ, এগুলোতে তো ভিউয়ার কমে যাবে। আমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভক্তরা তো আমার সব কাজ দেখতে চান। তাঁদের কথা ভেবেই যেখানে যত কনটেন্ট পাচ্ছি, আর্কাইভ করে রাখছি।'মেহরীন এখন খুঁজে বেড়াচ্ছেন। প্রথম অ্যালবাম 'আনাড়ি' প্রকাশের সময়কার ভিডিও, একসময় তিনি বিটিভিতে খবর পড়তেন সেই ফুটেজ-সবকিছু জোগাড় করে তুলে রাখবেন 'মেহরীন অফিশিয়াল' চ্যানেলে।মেহরীন বলেন, 'আমি চাইছি যত পেছনে যেতে পারি, তত পুরোনো ফুটেজ জোগাড় করে আর্কাইভ করতে। যেন মানুষ আমার পুরোটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেল অনেকটা শোকেসের মতো। থরে থরে সাজানো আছে সব।' | 2 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে। রোববারের মধ্যে শাবিপ্রবির উপাচার্যকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেনবিরোধী দলের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও পীর ফজলুর রহমান। এসময় শিক্ষামন্ত্রীকে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ দিয়ে কাজী ফিরোজ বলেন, 'শিক্ষামন্ত্রী আছেন, উনি বলেছিলেন যে তোমাদের দাবিদাওয়া রেখে ঢাকা আসো আমার সঙ্গে আলোচনা করতে। আমরা সবাই ছাত্র আন্দোলন করে এসেছি। আন্দোলনের মাঠ ছেড়ে কখনো ছাত্ররা কারও সঙ্গে দেখা করতে ঢাকা আসবে না, আমরা জানি। মন্ত্রীর উচিত ছিল ওখানে ডাবল মাস্ক পরে যাওয়া। মোনায়েম খান বহুবার আমাদের বঙ্গভবনে ডেকেছেন। আমরা তখন ছাত্র ছিলাম, আমরা বিয়ের দাওয়াত পেতাম না, আমাদের মিলাদের দাওয়াতও দিত না। বঙ্গভবনের দাওয়াতও কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা কখনো কোনো আন্দোলন করতে গিয়ে বঙ্গভবনের দাওয়াতে যাইনি। ছাত্ররা কেন আসবে আপনার কাছে। প্রতিটি ছাত্র আন্দোলন এ দেশে হয়েছে যৌক্তিকভাবে।' জাপার এই সংসদ সদস্য বলেন, 'যখনই যারা সরকারের থাকে, সে আন্দোলনকে তারা অযৌক্তিক মনে করে। ভাইস চ্যান্সেলর এমন কোনো স্থায়ী পদ নয় যে তিনি চলে গেলে ওই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। একজন উপাচার্যকে সরাতে ছাত্ররা যদি অনশন করে, এর চেয়ে দুঃখজনক কিছু নেই। বুঝতে হবে ভাইস চ্যান্সেলরের ওপরে ছাত্রদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। তার কোনো ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই এবং থাকা উচিত নয়। ওনার যদি বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকত, উনি অবশ্যই এখান থেকে সরে আসতেন। উনি জোর করে বসে আছেন পুলিশ ঘেরাও করে।' | 6 |
আগামী ১৬ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিতব্য ২য় পর্যায়ে ৬১ টি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নের জন্য সময়সূচী ঘোষনা করেছে বিএনপি। রবিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২য় পর্যায়ে তফসিল অনুযায়ী পৌরসভার তালিকা: দিনাজপুর দিনাজপুর সদর ৩২ কুষ্টিয়া মিরপুর, দিনাজপুর বিরামপুর ৩৩ ঝিনাইদহ শৈলকুপ, দিনাজপুর বীরগঞ্জ ৩৪ বাগেরহাট মোংলাপোর্ট, নীলফামারী সৈয়দপুর ৩৫ মাগুরা মাগুরা সদর, কুড়িগ্রাম নাগেশরী ৩৬ পিরোজপুর পিরোজপুর সদর, গাইবান্ধা সুন্দরগঞ্জ ৩৭ টাঙ্গাইল ধনবাড়ী, গাইবান্ধা গাইবান্ধা সদর ৩৮ ময়মনসিংহ মুক্তাগাছা, বগুড়া শেরপুর ৩৯ ময়মনসিংহ ফুলবাড়ীয়া, বগুড়া সারিয়াকান্দি ৪০ নেত্রকোনা মোহনগঞ্জ। বগুড়া সান্তাহার ৪১ নেত্রকোনা কেন্দুয়া, নওগাঁ নজিপুর ৪২ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর, রাজশাহী কাকনহাট ৪৩ কিশোরগঞ্জ কুলিয়ারচর, রাজশাহী ভবানীগঞ্জ ৪৪ ঢাকা সাভার, রাজশাহী আড়ানী ৪৫ নরসিংদী মনোহরদী, নাটোর নলডাঙ্গা ৪৬ নারায়নগঞ্জ তারাব, নাটোর গোপালপুর ৪৭ ফরিদপুর বোয়ালমারী, নাটোর গুরুদাসপুর ৪৮ শরীয়তপুর, শরীয়তপুর সদর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর ৪৯ সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর, সিরাজগঞ্জ উল্লাপাড়া ৫০ সুনামগঞ্জ ছাতক, সিরাজগঞ্জ বেলকুচি ৫১ সুনামগঞ্জ জগন্নাথপুর। সিরাজগঞ্জ রায়গঞ্জ ৫২ মৌলভীবাজার কমলগঞ্জ, সিরাজগঞ্জ কাজিপুর ৫৩ মৌলভীবাজার কুলাউড়া, পাবনা ঈশরদী ৫৪ হবিগঞ্জ মাধবপুর, পাবনা ফরিদপুর ৫৫ হবিগঞ্জ নবীগঞ্জ, পাবনা সাঁথিয়া ৫৬ কুমিল্লার চান্দিনা, পাবনা ভাগুড়া ৫৭ ফেনী দাগনভূঞা, পাবনা সুজানগর ৫৮ নোয়াখালী বসুরহাট, মেহেরপুর গাংনী ৫৯ চট্টগ্রাম সন্দ্বীপ কুষ্টিয়া কুষ্টিয়া সদর, ৬০ খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর, কুষ্টিয়া কুমারখালী ৬১ বান্দরবান পার্বত্য জেলা লামা, কুষ্টিয়া ভেড়ামারা।
| 6 |
সাইবার বিশ্বে নারীরাই বেশি হয়রানির শিকার হচ্ছে। রাষ্ট্র-সমাজ থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়েও এর শিকার হতে হয়। তবে হয়রানির শিকার হলে লুকিয়ে না থেকে পুলিশের সহায়তা নিতে হবে, পুলিশকে জানাতে হবে, অপরাধীদের বিপক্ষে অবস্থান নিতে হবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' এর বর্ষপূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, চিন্তা-ভাবনা করে সামাজিক যোগাযোগমাধ্যম চালাতে হবে। ওখানে কোনটা দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না এবং কোনটা গ্রহণ করতে হবে, কোনটা গ্রহণ করা ঠিক হবে না- সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। বেনজীর আহমেদ বলেন, কোনো নারী-পুরুষ 'ভিকটিম' হোক এটা আমরা চাই না। তারপরেও দুর্ভাগ্যজনকভাবে কোনো নারী যদি 'ভিকটিম' হয়েই যান তাহলে সেটি লুকিয়ে রাখবেন না। আমরা চাই, অপরাধীদের শাস্তি হোক। তিনি বলেন, তরুণ মেয়েরাই মূলত 'ভিকটিম' হচ্ছে বেশি। সমাজ বা সম্মানের ভয়ে তারা অভিযোগ করতে চায় না। সবচেয়ে মুশকিল হয় তখনই, যখন অপরাধীকে শনাক্ত করার পরে 'ভিকটিক' পিছু হটে। তাই আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে। সামাজিক 'ট্যাবু' ভাঙতে হবে। আইজিপি বলেন, সাইবার বুলিং ও সাইবার সন্ত্রাসের ক্ষেত্রে নারীরা সবচেয়ে বড় ভিকটিম। এই প্রবণতা বেড়ে যাচ্ছে। অনেকে বুঝতেই পারেন না, তারা এই সন্ত্রাসের শিকার হচ্ছেন। যারা এই সন্ত্রাসের শিকার হয়েছেন তারাই বুঝতে পারেন কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এর ফলে ব্যক্তির মানবিক ও মানসিক বিপর্যয় ঘটে। আইজিপি আরো বলেন, নারীদের নিয়ে যেসব সাইবার ঝুঁকি আছে, সেসব ঝুঁকি সম্পর্কে জানতে হবে। কোনো ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে একবার যদি ছড়িয়ে পড়ে, কোটি কোটি মানুষের কাছে চলে যায়। হয়তো একটা আইডি ব্লক করা গেল, কিন্তু ওই আইডি থেকে কোটি কোটি শেয়ার-ট্যাগ হয়ে যায়। অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, ডিআইজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের সেবাগ্রহীতারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশ থেকে বাংলাদেশ পুলিশের সব ইউনিট ভার্চুয়ালি সংযুক্ত ছিল। | 6 |
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি হবে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বাজারের নৈশপ্রহরী ও টহল পুলিশ সদর রোডের আল মদিনা সুইটসে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও বামনা উপজেলার চারটি ইউনিট এসে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাবুল লাইব্রেরি, মদিনা সুইটস, বাংলাদেশ ফল ভান্ডার, অনুরাধা বিউটি পারলার, অশোক স্টুডিও, মুক্তা জুয়েলার্স ও লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স সম্পূর্ণ পুড়ে যায়। মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আহসান বলেন, রাতে বাজারের নৈশপ্রহরী ও টহল পুলিশের একটি দল মদিনা সুইটসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেন, ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাঁরা ১ কোটি ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন। | 6 |
সশস্ত্র বাহিনী দিবসে সিলেট সেনানিবাসে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়াকমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন মুক্তিযোদ্ধাসহ অতিথিদের স্বাগত জানান। পরে তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে উপহার ও সন্মাননা তুলে দেন। প্রধান অতিথির বক্তৃতার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদসহ সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। তিনি বলেন, দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনী নিরলসভাবে কাজ করছে। তিনি সেনাবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুযোপযোগী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সবসময় আন্তরিক। মুক্তিযুদ্ধের সময় সিলেটবাসীর অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন অনুষ্ঠানে উপস্থিত সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনের জন্য রাখা হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য ছাড়াও সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। | 6 |
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের শেষ ও দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে আইনজীবীরা তাদের ভোট প্রদান শুরু করেছেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ও প্রদান। ভোট গণনা শেষে রাতে করা হবে ফলাফল ঘোষণা । সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সাত হাজার ৭২২ জন। নির্বাচনের প্রথমদিন দুই হাজার ৮২৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। | 6 |
বেলা সাড়ে ১১টা। দাঁড়িয়ে আছি এক শিহরণজাগানো জাদুঘরের সামনে। বিজয়ের মাসে জাদুঘরটি নিয়ে যাবে এক অন্যরকম ঐতিহাসিক অধ্যায়ে।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধযুদ্ধে বাহিনীটির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত এই জাদুঘর।ছবি তোলা নিষেধ বলে মন খারাপ হলেও ভাবলাম, ছবি না তুলতে পারি, ইতিহাসটুকু তো জানতে পারব। সামনে দাঁড়াতেই খুলে গেল জাদুঘরের কাচের তৈরি স্বয়ংক্রিয় দরজাটি। ভেতরে ঢুকে প্রথমে বঙ্গবন্ধু গ্যালারি। বাঁ দিক থেকে শুরু হয়েছে প্রদর্শনী। আলোকচিত্র ও পোস্টারে দেওয়া তথ্যে এক লহমায় জানা যায় জাতির জনকের বিভিন্ন তথ্য।বঙ্গবন্ধু গ্যালারির ঠিক মাঝখানে রয়েছে নিচে নামার সিঁড়ি। মুক্তিযুদ্ধের মূল প্রদর্শনীর জন্য সিঁড়ি ভেঙে যেতে হয় ভূগর্ভে। আমরা চলেছি এগিয়ে। অডিও ভিজ্যুয়াল কক্ষে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ১৯৭৫ সালে পুলিশ সপ্তাহে দেওয়া জাতির জনকের বক্তৃতা দেখানো হয়। অল্প সময়ের, কিন্তু তথ্যবহুল অডিও ভিজ্যুয়াল দেখলাম আমরা। এখানে প্রদর্শনীর শুরুতে রয়েছে একটি চিঠির বাক্স। ১৮৬৩ সালে তৈরি চিঠি ও দলিল বিতরণের এই বাক্স পুলিশ ঐতিহ্যের অংশ। ১৯৭১ সালেও ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যবহৃত হয়েছে এটি। এরপরই শুরু হয়েছে পুলিশের বিবর্তনের ইতিহাস।ছবি ও লেখায় তুলে ধরা হয়েছে সুলতানি আমল, মোগল আমল, ব্রিটিশ আমল হয়ে আধুনিক পুলিশের ইতিবৃত্ত। একের পর এক ইতিহাসের সাক্ষী হতে হতে গৌরবে মনটা ভরে যাচ্ছে। এদিকে বেজে চলেছে দেশের গান। এর মধ্যেই চোখ আটকে যায় কাচঘেরা শেলফে রাখা একটি দশমিক ৩৮ বোরের রিভলবারের দিকে। অস্ত্রটি ব্রিটিশবিরোধী বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের। ব্রিটিশ পুলিশের হাত হয়ে এটি এখন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে। একদম সামনেই দেশভাগ নিয়ে 'দ্য স্টেটমেন্ট' ও 'যুগান্তর' পত্রিকার দুটি খবরের কাটিং জানান দিল পাকিস্তান সৃষ্টির। এরপর পূর্ব পাকিস্তানে রাজনৈতিক টানাপোড়েন ও আন্দোলন-সংগ্রামে পুলিশের ভূমিকার আলোকচিত্র রয়েছে সেখানে।জাদুঘরের প্রতিটি স্মারক, আলোকচিত্র ও পোস্টারই আলাদা করে দাঁড়িয়ে দেখার মতো। প্রতিটি স্মারকই আমাদের জাতীয় ইতিহাসের অমূল্য সম্পদ। যেগুলোর তথ্য ও তাৎপর্য যে কাউকেই ভাবিয়ে তুলবে। সময়ের পরিক্রমায় চোখের সামনে ভেসে উঠবে আমাদের মুক্তিযুদ্ধকালীন ঘটনাপ্রবাহ। জাদুঘরের পাশে আছে পুলিশ স্মৃতিসৌধ। এটি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে তৈরি করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সংগ্রহ পাগলা ঘণ্টা২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর পুলিশ লাইনস আক্রমণের মুহূর্তে এই পাগলা ঘণ্টা বাজিয়ে পুলিশ সদস্যদের একত্র করে প্রতিরোধের আহ্বান জানানো হয়। তথ্যে বলা হয়েছে, পাগলা ঘণ্টার আওয়াজ শুনে রাজারবাগের পুলিশ সদস্যরা সালামি গার্ডের পাশে জড়ো হন এবং অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রতিরোধ গড়তে অবস্থান নেন। পাগলা ঘণ্টা বাজানোর কাজটি করেছিলেন পুলিশ সদস্য আবদুল আলী।বেতারযন্ত্ররাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি বাহিনীর আক্রমণের খবর পাঠানো হয় এই বেতারযন্ত্রের মাধ্যমে। রাত সাড়ে ১১টার দিকে হেলিকপ্টার ব্যাজ মডেলের একটি বেতারযন্ত্র থেকে এই বার্তা পাঠান সেই সময়ের বেতার অপারেটর মো. শাহজাহান মিয়া।স্মৃতির বেঞ্চপাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী আহত দুই পুলিশ সদস্যকে নেওয়া হয় মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির হাসপাতালে। সেই মুহূর্তে হাসপাতালে কোনো শয্যা ছিল না। তাঁদের দুজনকে এ দুটি বেঞ্চের ওপর রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে অজ্ঞাত ওই দুই পুলিশ সদস্য সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন। থ্রি নট থ্রি রাইফেলসেই কালরাতে পুলিশ সদস্যদের হাতে ছিল থ্রি নট থ্রি রাইফেল। পাকিস্তানি বাহিনীর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে এই অস্ত্র দিয়েই লড়েছিলেন বাঙালি পুলিশ সদস্যরা।বীরদের স্মারকমুক্তিযুদ্ধের সময় পুলিশ সদস্যদের ব্যবহৃত রাইফেল, বন্দুক, মর্টার শেল, হাতব্যাগ, টুপি, চশমা, মানিব্যাগ, অণুবীক্ষণ যন্ত্র, সার্চলাইট, ট্রাংক ও ইউনিফর্ম রাখা হয়েছে স্মারক হিসেবে। আরও আছে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের যুদ্ধের সময়ের ডায়েরি, হাতে লেখা বিভিন্ন বার্তা, আলোকচিত্র ও পোস্টার। এর মধ্যেই পাওয়া যাবে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। সেসব স্মারকের তালিকায় রয়েছে তৎকালীন পিরোজপুর মহকুমার সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা শহীদ ফয়জুর রহমান আহমেদের ব্যবহৃত রেডিও ও ডায়েরি। শহীদ ফয়জুর রহমান আহমেদ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও লেখক মুহম্মদ জাফর ইকবালের বাবা।প্রয়োজনীয় তথ্যমার্চ থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। বুধবার সাপ্তাহিক বন্ধ। শুক্রবার বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি। প্রবেশমূল্য ১০ টাকা। তবে ডিসেম্বরে শিক্ষার্থীদের জন্য এবং সব জাতীয় দিবসে সবার জন্য বিনা মূল্যে এই জাদুঘর দেখার ব্যবস্থা রয়েছে।লেখক: ব্যাংকার | 6 |
খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাম মুর্শেদীকে নির্বাচিত ঘোষণা করেন।ওই আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। যদি একক প্রার্থী থাকেন, তাহলে পরদিন অর্থাৎ আগামীকাল বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার কথা ছিল। জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বলেন, যেহেতু আর কোনো প্রার্থী ছিল না, তাই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এক দিন আগেই সালাম মুর্শেদীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সব কাগজপত্রও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে নিয়মের কোনো লঙ্ঘন হয়নি। সালাম মুর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি। আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শূন্য ঘোষিত খুলনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২০ সেপ্টেম্বর। ওই উপনির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির এস এম আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সেনা কর্মকর্তা শেখ হাবিবুর রহমান। দিন শেষে সালাম মুর্শেদী ছাড়া আর কেউই মনোনয়ন পত্র জমা দেননি। সালাম মুর্শেদী কখনোই খুলনার রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তবে গত ৩ মার্চ খুলনায় অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে খুলনাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর থেকেই সবাই ধরেই নিয়েছিলেন সালাম মুর্শেদী আওয়ামী লীগের হয়ে খুলনার যেকোনো আসন থেকে মনোনয়ন পেতে পারেন। | 9 |
বিশেষ ফ্লাইটের মাধ্যমে চীনে ফিরে যেতে চান দেশে এসে আটকে পড়া চীনে অধ্যয়নরত শিক্ষার্থীরা। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'ভয়েস অব বাংলাদেশি স্টুডেন্টস ইন চায়না'-ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ধারণ করেন। করোনাভাইরাসের মহামারির কারণে দেশে ফিরে আসা এসব আটকে পড়া শিক্ষার্থী ফের চীনে ফিরে যেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের দাবি, বিশেষ ফ্লাইটে তাদের চীনে পাঠানো হোক। প্রয়োজনে তারা নিজ খরচে ২১ দিনের কোয়ারেন্টাইন করতেও প্রস্তুত। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে, আমরাও আশা করি সরকারের সহযোগিতায় চীনে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে যেতে পারবে। আমরা যেহেতু টিকার আওতায় চলে এসেছি এবং সুরক্ষিত আছি, সেহেতু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার শর্ত মেনে বিশেষ ফ্লাইটে করে শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের ভবিষ্যত এবং অসহায়ত্বের কথা বিবেচনা করে, বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে আটকে পড়া চীনে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে ফিরিয়ে নিতে হবে। শিক্ষার্থীরা জানান, বর্তমানে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাংগুয়েজ, প্রকৌশল, এমবিবিএস ও গবেষণার বিভিন্ন বিষয়ে প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে আসছে। একজন প্রকৌশল শিক্ষার্থীর তাত্ত্বিক পাঠদানের পাশাপাশি ল্যাবরেটরির কাজ, ব্যাবহারিক কাজ খুবই গুরুত্বপূর্ণ যা শুধুমাত্র অনলাইনে দায়সারাভাবে দেওয়া হচ্ছে, যেটা আমাদের শেখার মতো উপযুক্ত নয়। এতে করে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশে শিক্ষিত বেকার তৈরি হবে। এমবিবিএস শিক্ষার্থীদের জন্য সমস্যাটা আরও বেশি প্রকট, ইন্টার্নশিপের সুযোগ না পাওয়ায় অনেক শিক্ষার্থী ডিগ্রি নিয়ে সংশয়ে আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 6 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালানো হয়েছে, সেটি একটি সংগঠনের ব্যানারে হলেও সেটির সাথে যুক্ত হয়েছিল বিএনপি এবং জামায়াত, তারা মিলে এই ঘটনাগুলো ঘটিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব ইসলামের ওপর কালিমা লেপন করেছে। তিনি বলেন, তারা স্বপ্ন দেখে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিল মাত্র। ইসলাম কখনো এগুলো সমর্থন করে না, এই অপশক্তিকে রুখতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগের (বিআরসিআইআইডি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, রিজিয়া রেজা চৌধুরী, অধ্যাপক ড. আহসান উল্লাহ, প্রফেসর ড. ছালেহ জহুর, শাহরিয়ার জাহান প্রমুখ।ড. হাছান মাহমুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে নৈরাজ্য চালানো হয়েছে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, মানুষের সম্পদ জ্বালিয়ে দেয়া হয়েছে, ব্যক্তিগত গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, সেই গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, ইসলামেতো কারো ব্যক্তিগত সম্পত্তি জ্বালিয়ে দেয়ার কথা বলে নাই, ইসলাম তো এটি কখনো সমর্থন করে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের সাথে ঋণ করে যে ব্যক্তি গাড়ি কিনেছে সেটির কি সম্পর্ক প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আজকে ইসলামের কথা বলে যে অপকর্মগুলো করা হচ্ছে, আমাদের কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাত হানা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট আলাউদ্দিনের একাডেমি জ্বালিয়ে দেয়া হয়েছে, ভূমি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে, ফায়ার সার্ভিসের স্টেশনে হামলা করা হয়েছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে সৌরভ নাম বলায় এক সাংবাদিককে কালেমা পড়তে বলা হয়েছে সে হিন্দু না মুসলমান। আরেক জায়গায় কাপড় খুলে দেখার চেষ্টা করা হয়েছে সে হিন্দু নাকি মুসলমান। এগুলো ১৯৭১ সালে হানাদার বাহিনী করেছে। আজকে এই কাজগুলো যারা করছে তারা হচ্ছে ১৯৭১ সালে হানাদার বাহিনীকে বাংলাদেশে গণহত্যা করার জন্য যারা সহায়তা করেছিল সেই অপশক্তির পরবর্তী প্রজন্ম। প্রধান বক্তার বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নাই, কোনো রাজনৈতিক দলের সম্পদও নয় এটি। ইসলামিক শিক্ষায় জাতিকে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চেয়েছিলেন, ধর্মীয় শিক্ষা, প্রযুক্তি শিক্ষা ও বিজ্ঞান শিক্ষাসহ সব ধর্মের মানুষকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন তাদের প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় আজকে এখানে এসেছে। | 9 |
কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার সহকারী কোচ হয়েছেন নাভিদ নেওয়াজ। এবার তাঁর জায়গায় বাংলাদেশে কাজ করতে আসছেন স্টুয়ার্ট ল আর ওয়াসিম জাফর।আগামী ২ বছরের জন্য অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন স্টুয়ার্ট। আর ওয়াসিম থাকবেন ব্যাটিং কোচ হিসেবে।আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুজনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী এক-দুই দিনের মধ্যে এই দুই কোচের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিসিবি।ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং শুরু করা স্টুয়ার্ট ২০১১-১২ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হয়ে এসেছিলেন। তাঁর কোচিংয়ে প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে পরিবারকে বেশি সময় দেওয়ার কারণ দেখিয়ে দায়িত্ব নেওয়ার ৯ মাস পরেই সরে যান তিনি। কিছুদিন আগে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হয়েও বাংলাদেশ সফর করে গেছেন এই অস্ট্রেলিয়ান।ওয়াসিম জাফরেরও বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে। এর আগে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন এই ভারতীয়। | 12 |
প্রথমে ছয়জন করোনায় আক্রান্ত হওয়ার পরই শেষ ওয়ার্নিং দিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড সরকার। সাফ জানিয়ে দিয়েছিল, করোনা বিধি মানতে আর কোনও ভুলচুক হলেই সরাসরি দেশে ফিরে যেতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। কিন্তু তারপরও করোনার থাবা থেকে মুক্তি পেল না পাক শিবির। এবার আরও এক ক্রিকেটার আক্রান্ত হলেন করোনায়। যার জেরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট দলের আরও এক সদস্যের করোনা রিপোর্ট আজ পজিটিভ এসেছে। বাকিদের রিপোর্ট নেগেটিভ।' আগামী সোমবার ফের পাকিস্তানের ৫৩ সদস্যের দলের করোনা পরীক্ষা করা হবে। গত ২৪ নভেম্বর নিউজিল্যান্ডে নামেন পাকিস্তানের টেস্ট, টি-২০ দল ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৫৩ জন সদস্য। সেদিন এই ৫৩ জনেরই করোনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার রিপোর্ট আসতেই চক্ষু চড়কগাছ নিউজিল্যান্ড প্রশাসনের। দেখা যায়, পাক দলের ৬ জন ক্রিকেটার মারণ ভাইরাসে আক্রান্ত। রিপোর্ট প্রকাশ্যে আসার পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নিউজিল্যান্ড প্রশাসন। কারণ, নিউজিল্যান্ডের বিমান ধরার আগে লাহোরে করোনা পরীক্ষা করা হয়েছিল এই ক্রিকেটারদের। তখন দলের কোনও সদস্যের করোনা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। অথচ, ক্রাইস্টচার্চে নামতেই ৬ সদস্যের রিপোর্ট পজিটিভ আসে। ক্ষুব্ধ কিউয়ি প্রশাসন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দেয়। জানিয়ে দেয়, করোনা বিধি মানতে আর কোনও ভুলচুক হলে পুরো দলকে ফিরে যেতে হবে দেশে। কিন্তু সেই ঘটনার দু'দিনের মধ্যে আরও এক ক্রিকেটার আক্রান্ত হওয়ায় সিরিজ নিয়ে অনিশ্চয়তা আরও খানিকটা বেড়ে গেল। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 12 |
কাতারে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগেই বান্ধবী কেসিয়া লেনহার্টের মৃত্যুর সংবাদ শোনে বায়ার্ন শিবির ছেড়ে জার্মানিতে ফিরে যান ডিফেন্ডার বোয়াটেং। বায়ার্ন কোচ ফ্লিক বোয়াটেংয়ের প্রস্থান নিয়ে বলেন, জেরোম আমার কামরায় এসে বলল, সে বাসায় যাওয়ার অনুমতি পেতে পারে কিনা। তাকে আমরা অনির্দিষ্টকালের জন্য পাচ্ছি না।' ২০১২ সালে রিয়েলিটি শো 'নেক্সট টপ মডেল জার্মানিতে' অংশ নিয়ে আলোচনায় আসেন কেসিয়া লেনহার্ট। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের একটি অ্যাপার্টমেন্ট থেকে বোয়েটেংয়ের সাবেক বান্ধবী কেসিয়া লেনহার্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহ আগে তার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন জার্মান ফুটবলার। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন পোলিশ বংশোদ্ভূত ওই মডেল। পুলিশ জানিয়েছে, কেউ একজন আত্মহত্যার চেষ্টা করছে, এমন খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বার্লিনের শার্লটেনব্রো অঞ্চলে বোয়াটেংয়ের বাসভবনে যান তারা। সেখানে গিয়েই ২৫ বছর বয়সি ওই নারীর মরদেহ দেখতে পান তারা। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। ৩২ বছর বয়সি বোয়াটেং ১৫ মাস চুটিয়ে প্রেম করেছেন লেনহার্টের সঙ্গে। ২ ফেব্রুয়ারি তার সঙ্গে সম্পর্কের সমাপ্তি টানার কথা জানান জার্মানির হয়ে ৭৬ ম্যাচ খেলা এ ডিফেন্ডার। সম্পর্ক চুকিয়ে দেয়ার আগে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। লেনহার্টের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছিলেন বোয়াটেং। সাবেক প্রেমিকা রেবেকাকে ঘিরে লেনহার্ট নাকি ব্ল্যাকমেল করছিলেন তাকে। দুজনের সম্পর্ক ভালো থাকতে বোয়াটেংয়ের নাম বুকের পাঁজরে ট্যাটু করিয়েছিলেন লেনহার্ট। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি বলেছিলেন, 'শয়তানটার ব্যাপারে একদিন মুখ খুলবেন এবং একটু ধাতস্থ হয়ে ওঠার পর ঘুরে দাঁড়াবেন।' কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট থেকে আর ঘুরে দাঁড়ানো হলো না লেনহার্টের। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে জীবনের 'নতুন পর্ব' শুরু করা নিয়েও পোস্ট করেছিলেন লেনহার্ট। লেনহার্টের বন্ধু মেইল অনলাইনকে বলেন, মঙ্গলবার ছিল তার সন্তান নোয়ার জন্মদিন। কাসিয়া (লেনহার্ট) বাসায় একাই ছিল। তার পরিবার থেকেই পুলিশে খবর দেয়া হয়। কারণ যোগাযোগ করে পাচ্ছিল না। তারা দুশ্চিন্তায় ছিল। জেরোম বোয়াটেং এক সাক্ষাৎকারে সম্পর্ক চুকে গেছে জানানোর এক সপ্তাহ পর সে মারা গেল। কাসিয়াকে নিয়ে সে জঘন্য কিছু কথা বলেছে। এতে সে (লেনহার্ট) ভেঙে পড়েছিল। | 12 |
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকেরর র্যাঙ্ক উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, 'বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানের ন্যায় বিজিবি মহাপরিচালকের পদমর্যাদাও উন্নীত করার উচিত।'
বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর বিজিবি কমান্ডার কনফারেন্সে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২০০৯ সালের পর এ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে।'
কনফারেন্সে বিজিবির কর্মকতাদের র্যাঙ্ক উন্নীত করা, বাহিনীর বিমান শাখায় চারটি হেলিকপ্টার ও প্রেষণ ভাতার দাবি জানান।
কনফারেন্সে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
| 6 |
জো রুটকে আরও আগে থেকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিয়ে আসছিলেন ইংল্যান্ডের সাবেক তিন অধিনায়ক নাসের হুসাইন, মাইকেল ভন ও মাইক আথারটন। সেই ভন, নাসেররা এবার রুটের যোগ্য উত্তরসূরি মনে করছেন বেন স্টোকসকে।ভন, নাসের দুজনেই মনে করছেন, স্টোকসের তীক্ষ্ণ ক্রিকেট বুদ্ধি ও দক্ষতা অধিনায়ক হিসেবে তাঁকে এগিয়ে রাখবে। এ প্রসঙ্গে ভন বলেছেন, 'স্টোকস ছাড়া অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না, যাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া যায়। ও ছাড়া এমন কেউ নেই, দলে যার জায়গা পাকা।' ভনের সঙ্গে তাল মেলান নাসেরও। তিনি বলেন, 'বেন স্টোকসের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক আছে। মাঠে নিজেকে উজাড় করে দিয়ে খেলে। সতীর্থদের শ্রদ্ধা আদায় করে নিতেও ওর সময় লাগবে না।'নাসের তাই মনে করেন, টেস্টে অধিনায়কত্বের যোগ্য দাবিদার বেন স্টোকস, 'স্টোকস ছাড়া অন্য কারও নাম আমি ভাবতেই পারছি না। ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে দুর্দান্ত কিছু সে উপহার দিয়েছে । ও বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। সেটা বিশ্বকাপ ফাইনালেও দেখিয়েছে, হেডিংলিতে দেখিয়েছে। রুটের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবেও বুদ্ধির পরিচয় দিয়েছে।''অধিনায়কত্ব প্রসঙ্গে বলতে গিয়ে ইংল্যান্ডের সাবেক দুই টেস্ট অধিনায়কের কথা টেনে আনেন নাসের। স্টোকসের মতো সেই দুজনও ছিলেন অলরাউন্ডার। কিন্তু নাসের এই দুজনের সঙ্গে মেলাতে চান না স্টোকসকে। এ নিয়ে তাঁর মূল্যায়ন, 'অনেকেই ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিনটফদের ব্যর্থতার কথা বলতে পারে। আমি এসব পাত্তা দিতে চাই না। বোথাম, ফ্লিনটফের অধিনায়কত্ব পেয়ে কী হয়েছিল, তা দিয়ে স্টোকসের ভবিষ্যৎ বিচার করতে যেয়ো না। ও একটা আলাদা মানুষ। অন্যদের রেকর্ড দেখে ওকে কেন বিচার করব?'স্টোকসের ক্ষেত্রে মানসিক দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মেনে নিচ্ছেন নাসেররা। গত বছরই মানসিক অবসাদে ভুগে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন এই অলরাউন্ডার। এবারের আইপিএলেও খেলছেন না। অধিনায়কের দায়িত্ব সামলানো মানে আরও বেশি করে মানসিক চাপ নেওয়া, 'স্টোকসের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে মানসিক দিকটা সামলানো। অধিনায়ক হিসেবে সফল হতে গেলে শারীরিক ও মানসিকভাবে শক্ত থাকতে হবে।' | 12 |
বিশ্বকাপ বাছাইপর্বের বাধা টপকে রবিবার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে কিছুক্ষন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দানুস শানাকা আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সুপার টুয়েলভে তাদের মিশন শুরু করতে চায় জয় দিয়ে। এর আগে সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে চারটি ম্যাচে। হেরেছে বাকি সাতটি ম্যাচে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার টাইগাররা লঙ্কানদের মুখোমুখি হয়েছিল ২০০৭ সালের প্রথম আসরে। সেবার দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৪৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ১৫ ওভার ৫ বল খেলে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায়। কিন্তু সে সময় এখন বদলে গেছে। সে সময়কার দুর্বল বাংলাদেশ এখন টি-টোয়েন্টিতে এখন বড় দলগুলোর সঙ্গে টেক্কা দিচ্ছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করেছে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সুপার টুয়েলভ মিশন শুরু করবে টাইগাররা এমন প্রত্যাশা ভক্তদের। বাংলাদেশ একাদশ লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা একাদশ কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো। | 12 |
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোমবার এক ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। এমনকি পানি ঢুকে পড়েছে হোয়াইট হাউসের বেজমেন্টেও। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, 'একেবারেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সবার উঁচু জায়গায় আশ্রয় নেয়া প্রয়োজন!' ভারী বর্ষণের ফলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রেগন ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ৩.৫ ইঞ্চি পানি জমেছে। এর আগে ১৯৫৮ সালে এক ঘণ্টায় ২.২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড জানান, ১৮৭১ সালের পর এ নিয়ে সপ্তমবারের মতো ওয়াশিংটনে এমন রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটলো। উত্তরপশ্চিমে আরলিংটন, ভার্জিনিয়াতেও সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত প্রায় ৫ ইঞ্চি বৃষ্টিপাত হয় বলে জানিয়েছেন মার্কি চেনার্ড। মেট্রো স্টেশনগুলোর সিলিংয়ের মাধ্যমে ভেতরে পানি ঢুকে যাওয়ায় সেখানকার পরিষেবা ব্যাহত হয়েছে। পানি ঢুকে গেছে ওয়াশিংটনের জাদুঘর ও সংগ্রহশালাগুলোতেও। ফলে সেগুলো বন্ধ করে দিতে হয়েছে। পাশাপাশি জমাট পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে পড়ায় সেখান থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ডিসি ফায়ার ও ইএমএস জানিয়েছে, ১৫ জন চালককে উদ্ধার করা হয়েছে। পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্যে হলুদ রাবার লাইফবোট ব্যবহার করছেন উদ্ধারকারীরা। টুইটারে পোস্ট করা একটি ছবিতে উঠে এসেছে কিভাবে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের একটি অফিসের চেয়ার-টেবিল পানিতে ভাসছে। টুইটারে একটি ছবি পোস্ট করে সিএনএনের সাংবাদিক বেটসি ক্লেইন লিখেছেন, 'হোয়াইট হাউস লিক করছে',অর্থাৎ হোয়াইট হাউসের ভেতরেও পানি ঢুকেছে। | 3 |
একের পর এক ওয়েডিং রিসেপশনে তাক লাগিয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মুম্বাইতে একটি রিসেপশন পার্টি দেন নবদম্পতি প্রিয়াঙ্কা-নিক। তাদের বন্ধু-বান্ধব, পরিবারসহ হাজির ছিল গোটা বলিউড। অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, পরিচালক, প্রযোজক ইন্ডাস্ট্রির কারও অভাব ছিল না সেই রিসেপশন পার্টিতে। ছিলেন না কেবল শাহরুখ খান, বচ্চন পরিবার এবং কাপুর পরিবার। তাদের উপস্থিত না থাকার কারণও যথেষ্ট রয়েছে। প্রিয়াঙ্কা তার দুই সাবেক প্রেমিককেই নিমন্ত্রণ করেছিলেন নিজের ওয়েডিং রিসেপশনে। দু'জনই হাজির ছিলেন নিজেদের স্ত্রীয়ের সঙ্গে। যা দেখে পাপারাৎজীসহ সোশ্যাল মিডিয়া সকলে অবাক। প্রিয়াঙ্কার সঙ্গে হরমন এবং শহিদ কারও নাকি সম্পর্ক ভালো ছিল না। এমনটাই জানত টিনসেল টাউন। তবে এখন পাল্টে গেছে সকল হিসাব। শহিদ এবং হরমনের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে কী আর প্রিয়াঙ্কার বিয়েতে এসে উপস্থিত হতেন দু'জনে। সূত্রের খবর, নিকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার পর নাকি হরমন এবং শহিদ কারও মধ্যে কোনও জড়তা ছিল না। নিকও বেশ হাসিমুখেই তাদের সঙ্গে আলাপচারিতা চালিয়ে গিয়েছেন। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত | 2 |
টানা ১৪ দিনের মতো ভারতের জম্মু ও কাশ্মিরের জঙ্গিবিরোধী অভিযানে এখনও পর্যন্ত এক পাকিস্তানি জঙ্গি আহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। রবিবার (২৪ অক্টোবর) পুঞ্চ জেলায় অভিযানে ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। খবর এনডিটিভির একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একজন ও নিরাপত্তা বাহিনীর দুজন আহত হয়েছেন। জানা গেছে, রবিবার সকালে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিরা গুলি করে। পুঞ্চ জেলার ভাটা ডুরিয়ান এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। | 3 |
৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সিডনিতে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করেন তিনি। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই। শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা অনুভব করেন। আর তাই ভক্তদের আরও কাছাকাছি থাকতে ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর 'শাবনূর' নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন তিনি। এই কাজে তাকে সহযোগিতা করেন ছোট বোন ঝুমুর। এবার প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন শাবনূর। আর সেটি হবে তার ইউটিউব চ্যানেলে। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে এই লাইভে আসবেন তিনি। শাবনূর বলেন, 'অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার তাহলে সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি।' লাইভে দর্শকদের ভালো সাড়া পেলে নিয়মিতই লাইভে আসবেন বলে জানান এ নায়িকা। ২০১৫ সালে মুক্তি পায় শাবনূরের শেষ সিনেমা 'পাগল মানুষ'। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও পর্দায় আর পাওয়া যায়নি তাকে। | 2 |
অসহায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে সাভারে রাস্তায় ফেলে গেছেন স্বজনরা। স্থানীয় কয়েক যুবক তাকে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি)তে ভর্তি করেন। কিন্তু সিআরপির ডাক্তারগণ বলছেন তিনি স্ট্রোক করেছেন। তার এ রোগের জন্য সিআরপি নয় ঢাকায় চিকিৎসা দরকার। কিন্তু এ কে তার দায়িত্ব? কে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবেন?
এলাকার মেধাবী ছাত্র আবুল খায়ের দেশ মাতৃকার টানে যুদ্ধে যোগ দিয়েছিলেন। শত্রুর মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ গেরিলা যুদ্ধে। যুদ্ধকালে সিলেট ও চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকায় ছিলেন যোদ্ধাদের কমান্ডার। ২ নম্বর সেক্টরে অধিনায়ক খালেদ মোশারফের নেতৃত্বে বীর দর্পে শত্রুর মোকাবিলা করেছেন। যুদ্ধক্ষেত্রে তার সুনাম ছিল গেরিলা হিসেবে।
চিরকুমার এ মুক্তিযোদ্ধা আবুল খায়ের আজ বয়সের ভারে ন্যুজ। নানা রোগে আক্রান্ত। ৩ /৪ বছর পূর্বে দু'দফায় স্পাইনাল কর্ড ইনজুরির কারণে সাভারের সিআরপিতে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে গিয়েছিলেন নিজ বাড়িতে। সহায় সম্পদ রোগের কারণে সব শেষ হয়ে গেছে। তবে নিয়মিত পাচ্ছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সরকারের দেয়া ভাতা। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। অবচেতন হওয়ায় বিছানাতেই মলমূত্র ত্যাগ করেন। ফিস ফিস করে কিছু বললেও সহজেই বুজার উপয় নেই। কিন্তু আত্মীয় স্বজনদের সাথে তার বৈরী সম্পর্কের কারণে কেউ তার সহায়তায় এগিয়ে আসছেন না। স্বাধীনতা যুদ্ধে শত্রুর মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ গেরিলা যুদ্ধে, সেই বীর আজ জীবন যুদ্ধে পরাজিত।
সোমবার রাতে চিরকুমার এ গেরিলা মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে সাভারের সিআরপি সড়কে কে বা কারা ফেলে চলে যায়। স্থানীয় যুবক মমতাজুল হক জনি সিআরপির পূর্বেকার রোগী হিসেবে দীর্ঘদিন পর তাকে দেখে চিনতে পারেন। রাতেই প্রতিবেশী বন্ধু বান্ধবদের সহায়তায় মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে সিআরপিতে নিয়ে যান। সিআরপি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একটি কক্ষে তার থাকার ব্যবস্থা করেন।
সিআরপির সমাজ কল্যাণ কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, রাতে স্থানীয় পরিচিত কয়েক যুবক আবুল খায়েরকে নিয়ে আসলে আমরা তাৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকার ব্যবস্থা করেছি।
মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সহযোদ্ধা শাহরাস্তির তামতা গ্রামের বাসিন্দা শহীদুল্লাহ পাটওয়ারি বাংলাদে প্রতিদিনকে বলেন, আবুল খায়ের যৌবনে বিয়ে সাদি করেননি। রোগাক্রান্ত হয়ে সহায় সম্বল সব খুইয়েছে। তিনি বলেন আমি নিজেও তাকে সিআরপিতে নিয়ে চিকিৎসা করিয়েছি। সম্পর্ক খারাপ হওয়ায় তার আত্মীয় স্বজনরা তার খোঁজ নেন না। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
ফেসবুকে অর্থ উপার্জনের জন্য আপনার পাবলিক পেজ প্রয়োজন হবে। আপনার ফেসবুক পেজ অ্যাড ব্রেকের আওতায় আসলে আপনি ফেসবুক থেকে বিজ্ঞাপনের আয়ের অর্থের শেয়ার পাবেন। এ জন্য আপনার ফেসবুক পেজটি মনেটাইজেশন হতে হবে।আপনার ফেসবুক পেজটি মনেটাইজেশন হলে আপনার পেজে কনটেন্টগুলোতে নানারকম বিজ্ঞাপন আসবে। আপনি এই বিজ্ঞাপন থেকে কী পরিমাণে কীভাবে অর্থ পাবেন তা মনেটাইজেশনের পর বিভিন্ন অপশন পূরণ করলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।আপনার ফেসবুক পেজটি মনেটাইজেশন হওয়ার জন্য কিছু বিষয় অনুসরণ করতে হবে। এগুলো হলো:গত ৬০ দিনে আপনার ফেসবুক পেজটিতে নিচের যেকোনো একটি বিষয় বাস্তবায়ন হতে হবে। আপনার ৩মিনিট প্লাস ভিডিওতে উল্লেখযোগ্য পরিমাণ ভিউ হতে হবে। এই উল্লেখযোগ্য পরিমাণ ভিউ হচ্ছে এ ধরনের ভিডিওকে অন্তত ১মিনিট দেখা হতে হবে এবং এ রকম ১ মিনিট দেখার পরিমাণ হতে হবে ৩০,০০০।অথবা আপনার ফেসবুক পেজে ১৫০০০ এনগেজমেন্ট হতে হবে।অথবা আপনার ফেসবুক পেজে আপকৃত সকল ভিডিও মিলিয়ে ১,৮০,০০০ মিনিট ভিউ হতে হবে।আপনাকে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।আপনার ফেসবুক পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে। কিছু কিছু জায়গায় এই ফলোয়ার ১০০০ হলেও চলবে।আপনার কনটেন্টটি আপনার বিজনেস পেজ তথা ফেসবুক পেজে আপ করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্টে আপ করা কনটেন্টের জন্য ফেসবুক আপনাকে কোনো অর্থ দেবে না। তাই ব্যক্তিগত পেজ মনেটাইজেশনের কোনো সুযোগ নেই।আপনাকে অবশ্যই ফেসবুকের মনেটাইজেশন পার্টনার হওয়ার জন্য কমিউনিটি স্টান্ডার্ড, কপিরাইট, এনগেজমেন্ট, অথেনটিসিটি বিষয়ক নিয়মকানুন মানতে হবে। | 11 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কের স্থায়িত্ব বাড়াতে বিটুমিনের পরিবর্তে পাথর-বালু-সিমেন্ট ব্যবহার করে কংক্রিটের সড়ক-মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, 'বিটুমিনের রাস্তা তৈরি করলে সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগণের ভোগান্তি ও রাস্তা পুনঃনির্মাণের ব্যয় বাড়ে। এ জন্য স্লাবভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।'
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। খবর বাসসের
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রতিমন্ত্রী জানান, কারাবন্দিরা যাতে কর্মদক্ষতা অর্জন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারাবন্দিরা কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে যেসব পণ্য তৈরি করবেন, তা বিক্রির একটা অংশ যেমন তারা পাবেন, পাশাপাশি কারাজীবন শেষে তার এই কর্মদক্ষতা দিয়ে তিনি কর্মসংস্থানের সন্ধানও পাবেন।
| 6 |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি একটি অকার্যকর দলে পরিণত হয়েছে। বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে এসে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ; খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ডলার, দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে, দেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরে উন্নীত হয়েছে। সুতরাং রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের নেতৃত্বে বিএনপি অকার্যকর দলে পরিণত হয়েছে।' এর আগে তথ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাক্ষাতে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর নির্মিতব্য ছবির বিষয়ে আলোচনা হয়েছে। 'বঙ্গবন্ধু' ফিল্মের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ছবির স্ক্রিপ্ট রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন। তিনি দুই সপ্তাহ এ দেশে থাকবেন। বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল ছবিটি পরিচালনা করবেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ছবিটি ভারত-বাংলাদেশের যৌথ মালিকানায় নির্মিত হচ্ছে। এতে বাংলাদেশের মালিকানা ৬০ শতাংশ এবং ভারতের মালিকানা ৪০ শতাংশ। ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর বিষয়ে অগ্রগতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখানোর ব্যাপারেও হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়ার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'নাজিমুদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়াকে রাখার বিষয়ে বিএনপি বলেছে, তাঁকে জনমানবহীন নির্জন কারাগারে রাখা হয়েছে। এখন তাঁকে নবনির্মিত অত্যাধুনিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পুরোনো কারাগারটি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে। এখন তো বিএনপির খুশি হওয়ারই কথা।' | 9 |
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। গত সোমবার বিএসএমএমইউয়ের সিন্ডিকেট সভায় ইমেরিটাস অধ্যাপক হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়। ডা. এবিএম আব্দুল্লাহ প্রথম ব্যক্তি, যিনি বিএসএমএমইউয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, অবসর গ্রহণের পরও তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও গবেষণায় সম্পৃক্ত থেকে আজীবন একজন অধ্যাপকের সুযোগ-সুবিধা পাবেন। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ থেকে অবসরে যান অধ্যাপক ডা. এবিএম আবদুলল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও মেডিমিস বিভাগের চেয়ারম্যান ছিলেন। পরে ২০১৯ সালের ৬ আগস্ট অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের 'ইউজিসি প্রফেসরশিপ' দেওয়া হয়। একই বছরের ২৪ ডিসেম্বর তিনি সিনিয়র সচিব মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান। অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সমকালকে বলেন, জাতির পিতা দেশ স্বাধীন না করলে তার নামে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হত না। বিশ্ববিদ্যালয় থেকে অবসর যাওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে আমাকে সম্মানিত করেছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে সম্মানিত এ পদে আমাকে নিযুক্ত করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। | 6 |
ইচ্ছাকৃত খেলাপিদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বয়কট করার উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি তাদের রাজনীতিতে নিষিদ্ধ রাখা হবে। পাশাপাশি পেশাজীবী, ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও নিষিদ্ধ করা হচ্ছে। শুধু তা-ই নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচালকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপেও উদ্যোগ নেয়া হয়েছে। এসব বিধান রেখে ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। গত রবিবার এ বিষয়ে ফাইন্যান্স কোম্পানি আইনে-২০২০ এর খসড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের মতামতের পর আইনটি চূড়ান্তভাবে প্রণয়ন করা হবে বলে জানা গেছে। খসড়া বিলে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানি খেলাপি বা স্বেচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ এবং সিআইবিতে রিপোর্টকরণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত নির্দেশনা পরিপালন করবে। খেলাপি ঋণ গ্রহীতাকে দেউলিয়া ঘোষণা করার লক্ষ্যে ফাইন্যান্স কোম্পানি দেউলিয়া আদালতে আবেদন করবে বা একইভাবে আবেদন করার জন্য বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিকে নির্দেশ দিতে পারবে। খেলাপি ঋণ গ্রহীতার অনুক,লে ফাইন্যান্স কোম্পানি কোনো রকম ঋণ দিবে না। স্বেচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতাকে তালিকাভুক্তির এক মাসের মধ্যে তার বকেয়া ঋণ আদায়ের জন্য ফাইন্যান্স কোম্পানি আইনগত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে। স্বেচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে প্রেরণপূর্বক তাদের বিদেশ ভ্রমণ, গাড়ি ও বাড়ি রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স ইস্যু, 'যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর'-এর কোম্পানি নিবন্ধনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলে সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এতে আরও বলা হয়, স্বেচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কোনো সম্মাননা পাওয়ার বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেয়ার যোগ্য বলে বিবেচিত হবে না এবং কোনো প্রকার পেশাজীবী, ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক বা ফাইন্যান্স কোম্পানি আইন-২০১৯ রাজনৈতিক সংগঠন পরিচালনার লক্ষ্যে গঠিত কোনো কমিটির যে নামেই অভিহিত করা হোক না কেন, কোনো পদে অধিষ্ঠিত হতে বা আসীন থাকতে পারবে না। প্রস্তাবিত নতুন আইনে ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার নিজের বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত ঋণ বা ঋণের অংশ বা তার ওপর অর্জিত সুদ বা উহার মুনাফা তার সামর্থ্য থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী পরিশোধ না করেন বা তিনি জাল-জালিয়াতি, প্রতারণা ও মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান বা কোম্পানির নামে ঋণ নেন বা তিনি যেই উদ্দেশ্যে ঋণ দেয়া হয়েছিল সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ওই ঋণ বা ঋণের অংশ ব্যবহার বা স্থানান্তর করেন; বা তিনি ঋণের বিপরীতে প্রদত্ত জামানত ঋণ প্রদানকারী ফাইন্যান্স কোম্পানির অজ্ঞাতসারে হস্তান্তর বা স্থানান্তর করেন। | 0 |
সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে থেকে যেসব বাংলাদেশি নাগরিক হত্যার হুমকি পেয়েছেন,তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন,হুমকির ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। হত্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা চেয়ে আজ রোবার বেলা সোয়া একটার দিকে ধানমন্ডি থানায় অধ্যাপক মুনতাসীর মামুন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।তিনি জানান, সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে দুপুরে মুনতাসীর মামুনের একজন অফিস সহাকরী এসে জিডি করেন। তেজগাঁওয়ের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না। কারণ, এ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে। আল-কায়েদাসমর্থিত বাংলা সাময়িকী লোন উলফের মার্চ সংখ্যায় বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়।এ-সংক্রান্ত খবর গতকাল শনিবার বিভিন্ন গণমাধ্যমে আসে। হুমকি পাওয়া তিন নাগরিক হলেন-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির,ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। গতকাল শনিবার (৪ মে) সন্ধ্যায় মানবাধিকার কর্মী সুলতানা কামাল নিরাপত্তা চেয়ে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বেড়েছে। তারা একের পর এক জঙ্গিদের দমন করছে। লোন উলফ ম্যাগাজিনের মার্চে প্রকাশিত সংখ্যায় দেশের কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি-ধামকিতে এদেশের জনগণ ভয় পায় না।' সম্প্রতি গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার প্রসঙ্গে তিনি বলেন, 'কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।' | 9 |
পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল করোনা আক্রান্ত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের খুবই ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম। পাকিস্তানের তহরিক-এ-ইনসাফের বরিষ্ঠ নেতা ইসমাইল জানিয়েছেন করোনা সংক্রমণকে হারাতে তিনি একেবারে প্রস্তুত। এক টুইটে তিনি বলেন, "আমি করোনাভাইরাস সংক্রমিত হয়েছি আল্লাহ আমাকে এই মহামারীর বিরুদ্ধে লড়ার শক্তি দিক।" প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা গভর্নরের দ্রুত আরোগ্য লাভের কামনা করছেন। ইমরান খান টুইট করেন, ''প্রার্থনা করি যাতে গভর্নর ইমরান ইসমাইল দ্রুত সেরে ওঠেন। আল্লাহ তাঁকে এই রোগের সঙ্গে লড়ার শক্তি দিক।" ইমরান ইসমাইল টুইটারে সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ''আমার দ্রুত সেরে ওঠার কামনা করেছেন যারা, মন্ত্রিপরিষদের সকল সদস্য, বন্ধু, পরিবারের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শরীর ঠিক আছে।" সংক্রমণ হওয়ার আগে টানা ১০ দিন বেশ ব্যস্ত কর্মসূচি ছিল তাঁর। এই সময়ে তিনি বেশ কিছু মানুষের সংস্পর্শে আসেন এবং বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠকও করেন। পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমিতদের মধ্যে ইমরান ইসমাইল দেশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। এর আগে সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সৈয়দ গনির দেহেও এই সংক্রমণ ধরা পড়ে। তবে তিনি সেরে উঠেছেন। পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩২৩৩ জন। সংক্রমণে ভুগছেন ১৪০৭৯ জন মানুষ। | 3 |
বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমদকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন দেশের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তান দলনায়কের অধিনায়কত্বকে 'মস্তিষ্কহীন' বলে খোঁচা দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একইসঙ্গে দেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে 'অপদার্থ' আখ্যা দিয়ে বিস্ফোরক আখতার। রোববার ওল্ড ট্র্যাফোর্ডের মেগা ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। 'হিটম্যান' রোহিত শর্মার ১১৩ বলে ধ্রুপদী ১৪০ রানকে প্ল্যাটফর্ম করে ৫০ ওভারে ৩৩৬ রানের শিখরে পৌঁছে যায় ভারত। এছাড়াও অর্ধশতরান আসে আইসিসি'র ইভেন্টে প্রথমবার রোহিতের সঙ্গে ওপেন করতে নামা কেএল রাহুলের ব্যাট থেকে। ৭৭ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে মাত্র ২১২ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে টস জিতে সরফরাজের প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এপ্রসঙ্গে বছরদু'য়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ টেনে আনেন আখতার। তার কথায় সেবার ফাইনালে টস জিতে যে ভুলটা করেছিল ভারত অধিনায়ক কোহলি, সেই একই ভুলটা এদিন করে বসল সরফরাজ। তবে শুধু অধিনায়ক সরফরাজ নন, শোয়েবের খোঁচা থেকে বাদ যাননি পাকিস্তানি বোলাররাও। বোলারদের একহাত নিয়ে সাবেক তারকা পেসার জানান, পরিকল্পনাহীন বোলিং সেইসঙ্গে অনিয়ন্ত্রিত লাইন-লেংথে দলকে ডুবিয়েছে বোলাররা। হাসান আলিকে নিয়ে বলতে গিয়ে শোয়েব জানান, ওর বলে গতিও যথেষ্ট নেই সেইসঙ্গে লেংথের অভাব। স্বল্প উচ্চতার কারণে হাসানের লাইন-লেংথে প্রভাব পড়ে বলে জানান ওয়ান ডে ক্রিকেটে ২৪৭ উইকেটের মালিক। আখতার সমালোচনায় বিদ্ধ করেছেন সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আমিরকেও। তার মতে, তিন উইকেট নিলেও আমির কখনোই ভারতীয় ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজেই আমেরের মোকাবিলা করেছেন বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একইসঙ্গে শোয়েবের কথায়, গ্রুপ পর্বে আর চারটি ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের। এখান থেকে আর একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত পাকিস্তানের। আগামী ২৩ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে '৯২ বিশ্বচ্যাম্পিয়নরা। | 12 |
ভারতজুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। দুশ্চিন্তা বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তি এই হলুদ ছত্রাকে সংক্রামিত হয়েছেন বলে রিপোর্ট। চিকিৎসকদের দাবি, ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকে বেশি ভয়াবহ ইয়েলো ফাঙ্গাস। বেশি প্রাণঘাতীও। কারণ এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করে। যদিও এরইমধ্যে এইমস প্রধান রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা, রঙের ভিত্তিতে ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণের নামকরণ 'বিভ্রান্তি' তৈরি করতে পারে। সোমবার গাজিয়াবাদ থেকে ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা সামনে আসে। আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার বৃজপাল ত্যাগীর হাসপাতালে। ইয়েলো ফাঙ্গাসের ক্ষেত্রে প্রাথমিকভাবে আলস্য, ওজন ও খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। এরপর ধীরে ধীরে আরো গুরুতর উপসর্গ তৈরি হয়। বিভিন্ন ক্ষত স্থান থেকে পুঁজ বেরতে শুরু করে। সংক্রমণ তৈরি হয় চোখেও। শরীরের কোষগুলো মরতে শুরু করে। বিকল হতে শুরু করে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। প্রাণঘাতী হওয়ায় উপসর্গ দেখা দেয়া মাত্রই চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রোগের চিকিৎসার জন্য অ্যাম্ফোটেরিসিন বি ইঞ্জেকশন দরকার। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এই রোগ ছড়ানোর আশঙ্কা বেশি। তবে ফাঙ্গাস সংক্রমণের নামকরণ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন এইমস প্রধান গুলেরিয়া। তার বক্তব্য, করোনা রোগীদের শরীরে ফাঙ্গাসের সংক্রমণকে বিভিন্ন নাম দেয়া হচ্ছে। এর ফলে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির তৈরি হতে পারে। শুধুমাত্র রঙের ভিত্তিতে ফাঙ্গাসের নামকরণ বিভ্রান্তি বাড়াচ্ছে। সাধারণভাবে তিন ধরনের ফাঙ্গাস আমরা দেখতে পাচ্ছি। মিউকরমাইকোসিস, ক্যান্ডিডা ও অ্যাসপারজিলোসিস। ডায়াবেটিস থাকা করোনা রোগীদের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করতে হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম আক্রান্তদের শরীরে মিউকরমাইকোসিস মিলছে। আর সাম্প্রতিক রিপোর্টগুলোতে ক্যান্ডিডা সংক্রমণকে হোয়াইট ফাঙ্গাস বলে উল্লেখ করা হচ্ছে। সাধারণত দুর্বল প্রতিরোধ ক্ষমতার রোগীরা এই ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ হল অ্যাসপারজিলোসিস। এটি ফুসফুসে প্রভাব ফেলছে। দেখা দিচ্ছে অ্যালার্জিও। এটিই হলুদ ফাঙ্গাস। কিন্তু, এগুলো সংক্রামক নয়। এরইমধ্যে দিল্লিতে প্রায় ৫০০ জন ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত হয়েছেন বলে সোমবার জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, এই রোগের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যাম্ফোটেরিসিন বি ইঞ্জেকশন মিলছে না। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য লোকনায়ক হাসপাতাল, জিটিবি হাসপাতাল ও রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতলে বিশেষ কেন্দ্র গড়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে না। ব্ল্যাক ফাঙ্গাসকে সোমবার মহামারী বলে ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। পাশাপাশি, রাজস্থানের কোটার এমবিএস হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩০ জনেরও বেশি। চিকিৎসক রাজকুমার জৈন বলেন, এই রোগে আক্রান্তরা প্রায় সবাই করোনা থেকে সেরে উঠেছিল। চিকিৎসাধীনরা মূলত কোটা ও আশপাশের জেলাগুলোর বাসিন্দা। তবে মধ্যপ্রদেশ থেকেও কয়েকজন এই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন। সূত্র : বর্তমান | 3 |
রাশিয়া বলেছে, তারা খুব শিগগিরই 'অবন্ধুসুলভ' দেশগুলোর তালিকা তৈরি করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ধরনের অবন্ধুসুলভ দেশগুলোর পরিচয় সুস্পষ্ট করার জন্য এবং তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে একটি ডিক্রি জারি করার পর মস্কোর পক্ষ থেকে এই কথা জানানো হল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার স্পুৎনিক বার্তা সংস্থাকে বলেছেন, অবন্ধুসুলভ দেশের তালিকা তৈরি করার ব্যাপারে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে এবং এ নিয়ে কোনো জটিলতা নেই। ফলে তালিকা তৈরির ব্যাপারে মস্কো দেরি করবে না। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এরইমধ্যে এই আইনের কপি প্রকাশ করা হয়েছে। এতে মস্কোকে ক্ষমতা দেয়া হয়েছে যে, যেসব দেশ বা বৈদেশিক সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করছে কিংবা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ চুক্তি সীমিতকরণ, এমনকি বাতিল করতে পারবে। নানা বিষয়ে বিশেষ করে ইউক্রেন ও ক্রিমিয়া ইস্যুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়েই চলেছে এবং দুপক্ষ অনেকটা যুদ্ধের মুখোমুখি অবস্থান করছে তখন পুতিন ওই ডিক্রি জারি করেন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
গতকাল বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামে শাহিদার বিদ্যালয়ে উপস্থিত হন জীশান মির্জা। এ সময় শাহিদার হাতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগপত্র তুলে দেন।এক হাত নিয়ে জন্ম নেওয়া শাহিদা খাতুন ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর পর থেকে চাকরি প্রত্যাশী ছিলেন শারীরিক। শাহিদা উপজেলার শিমুলিয়া গ্রামের পূর্বপাড়ার রফিউদ্দিনের মেয়ে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি চতুর্থ।২০২১ সালের প্রথম দিকে নিজ বাড়িতে শাহিদা শিমুলিয়া বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে এলাকার প্রতিবন্ধী ১৫-২০ শিক্ষার্থীকে পাঠদান করাতেন। পাশাপাশি তিনি 'সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সমিতি' গঠন করে প্রতিবন্ধী নারীদের আত্মকর্মসংস্থানে সহযোগিতা করেন।পুনাকের সভানেত্রী জীশান মির্জা বলেন, 'পুনাক সব সময় অবহেলিত নারীদের পাশে থাকে। বিশেষ করে প্রতিবন্ধী নারী ও শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।'পুনাকের সভানেত্রী আরও বলেন, 'এক হাত নিয়েই সংগ্রাম করা শাহিদা সমাজকে দেখিয়ে দিয়েছেন, তিনি কারও বোঝা নন। হার না মানা শাহিদাকে চাকরি দেওয়ায় আকিজ গ্রুপকে ধন্যবাদ জানাই।'আকিজ গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী সাহাব বলেন, 'গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিনের নির্দেশে নওয়াপাড়া জুটমিলের নির্বাহী ব্যবস্থাপক হিসেবে শাহিদাকে চাকরি দেওয়া হয়েছে।'এর আগে শাহিদার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেন আইজিপির সহধর্মিণী জীশান মির্জা।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সুপার রেশমা শারমিন, পুনাক খুলনা রেঞ্জের সভানেত্রী ডা. ফাতেমা জেসমিন, পুনাক যশোরের সহসভানেত্রী সানজিদা আহমেদ এমি, সদস্য ফাতিমাতুজ্জহুরা, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত প্রমুখ। | 6 |
যাত্রী সেবার মান বাড়াতে ২৬ স্টেশন আধুনিকায়ন করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আধুনিকায়নের কাজ শেষ হলে নতুন রূপ পাবে এসব স্টেশন। আগামীকাল বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) কুমিরা স্টেশনে আধুনিকায়নের কাজ উদ্বোধন করা হবে।উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী।কুমিরা স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম উঁচুকরণ, নতুন স্টেশন ভবন নির্মাণ, এক্সেস কন্ট্রোল, স্টেশন অ্যাপ্রোচ রোড এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণের উদ্বোধন করবেন তিনি।সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দেশে রেল উন্নয়নের কাজ চলছে। আমরা কাপ্তাই পর্যন্ত রেল নিয়ে যাব। রামগড় স্থলবন্দর পর্যন্ত রেলপথ নিয়ে যেতে চাই। ভবিষ্যতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে রেলপথ নিয়ে যাব। সেবার মান আরও বাড়িয়ে সারা দেশে কানেকটিভিটি ছড়িয়ে দেব। | 6 |
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ার অভিযোগে কানসাস অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। স্থানীয় সময় বুধবার তাঁকে মেরিল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম স্কট রায়ান মেরিম্যান। তিনি গোয়েন্দাদের জানিয়েছেন, বাইডেনকে ঈশ্বরের দিকে ফেরানোর জন্যই হোয়াইট হাউসের দিকে যাচ্ছিলেন।স্কট জানান, বাইডেনের বিভাজনের কারণে যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত। আর এ জন্যই ঈশ্বর তাঁকে ওয়াশিংটন ডিসিতে যেতে বলেছেন। বাইডেন ঈশ্বরের দিকে না ফিরলে তাঁকে নরকে যেতে হবে বলেও জানান স্কট।সিএনএনকে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্কটের কাছ থেকে তিন রাউন্ড বুলেটভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। তবে তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।স্কট জানিয়েছেন, ঈশ্বর তাঁকে গোলাবারুদ আনতে বলেছেন।আদালতের নথিতে দেখা যায়, হোয়াইট হাউসেও ফোন করেছিলেন স্কট। তখন তিনি বাইডেনের উদ্দেশে হুমকিমূলক কথা বলেন।স্কট হোয়াইট হাউসে ফোন দিয়ে বলেন, 'খ্রিস্টবিরোধীর মাথা কাটার জন্য আমি আসছি।' পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি মার্কিন গোয়েন্দাদের জানানো হয়। | 3 |
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের বিভিন্ন দফতরে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ঠিক এক বছর আগে প্রথম ধর্ষণের অভিযোগ এনেছিলেন পার্লামেন্টেরই এক কর্মী, ব্রিটনি হিগিনস। তার দেখাদেখি পার্লামেন্টের আরও কয়েকজন নারী কর্মী যৌন হেনস্থা ও কর্মক্ষেত্রে তাদের অনবরত বিব্রত করার অভিযোগ আনেন, যা নিয়ে দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা শুরু হয় অস্ট্রেলিয়াজুড়ে। ভীষণ চাপে পড়ে যান প্রধানমন্ত্রী স্টক মরিসন। এরপর তিনি ঘটনাগুলো তদন্তের নির্দেশও দেন। এবার পার্লামেন্টে দাঁড়িয়েই মঙ্গলবার ব্রিটনির কাছে সকলের হয়ে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুধু তাই নয়, যৌন হেনস্থার শিকার হওয়া বাকি নারীদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। পার্লামেন্টে দাঁড়িয়ে মরিসন কার্যত মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার রাজনীতিতে এই ধরনের ঘটনা নতুন নয়। দীর্ঘ কয়েক দশক ধরে পার্লামেন্টের নারী কর্মীদের ওপরে এই ধরনের যৌন অত্যাচার হয়ে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, নারী কর্মীদের আনা অভিযোগ আগে সেভাবে গুরুত্ব দিয়ে শোনাই হত না। ২০১৯ সালে এক মন্ত্রীর দফতরে ব্রিটনিকে ধর্ষণ করেছিল তারই এক সহকর্মী। ব্রিটনির অভিযোগ, তাকে পুলিশের কাছে যেতে প্রথমে বাধা দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পরে নিজের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন ব্রিটনি। তার দেখাদেখি পার্লামেন্টের আরও অনেক নারী কর্মী নিজেদের হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আনেন। নারীদের উপরে হওয়া যৌন নির্যাতন নিয়ে অস্ট্রেলিয়ার সরকার যে কয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে অন্যতম জেনকিন্স রিভিউয়ের সাড়ে চারশ' পাতার রিপোর্ট জানিয়েছে, অস্ট্রেলিয়ায় কর্মরত নারীদের এক-তৃতীয়াংশ কর্মক্ষেত্রে নিয়মিত যৌন হেনস্থার শিকার হন। মঙ্গলবার নিজের বক্তৃতায় কার্যত সেই সব অভিযোগই তুলে ধরেছেন মরিসন। বলেছেন, "এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। এর পরিবর্তন হচ্ছে এবং আমার বিশ্বাস এর পরিবর্তন হবেই।" মরিসনের সঙ্গে ব্রিটনির কাছে মঙ্গলবার ক্ষমা চেয়েছেন বিরোধী দলনেতা লেবার পার্টির অ্যান্টনি অ্যালবানিজও। ব্রিটনির উদ্দেশে তাকে বলতে শোনা গিয়েছে, "নীরবতার সংস্কৃতিকে ভেঙে তছনছ করে দিয়েছেন আপনি।" এদিন গোটা বক্তৃতা পার্লামেন্টের পাবলিক গ্যালারিতে বসে শুনেছেন ব্রিটনি। তার পাশে ছিলেন হেনস্থার শিকার হওয়া পার্লামেন্টের আরও তিন সাবেক নারী কর্মচারীও। বুধবার স্থানীয় জাতীয় প্রেসক্লাবে বক্তব্য রাখবেন ব্রিটনি। তার সঙ্গে থাকবেন যৌন হেনস্থার শিকার হওয়া আরেক নারী গ্রেস টেমও। গ্রেসের অবশ্য বক্তব্য, "নির্বাচনের কথা মাথায় রেখেই এখন ক্ষমা চাওয়ার নাটক করছেন মরিসন।" সূত্র: আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/কালাম | 3 |
আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আবাহনী। ওই ম্যাচে পয়েন্ট খোয়ানোর হতাশা ভুলে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। আজ মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগকে। আবাহনীর হয়ে জোড়া গোল করেছেন ফ্রান্সিসকো তোরেস। একটি করে গোল করেছেন মাসিহ সাইগানি ও দীপক রায়। এই জয়ে লিগ টেবিলে আবারও দুইয়ে উঠে এল আবাহনী। ৮ ম্যাচে ৫ জয়, ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে শেখ জামালের সঙ্গে বসুন্ধরা কিংসের গোলশূন্য ড্রয়ে বেশ লাভ হয়েছে আবাহনীর। বসুন্ধরার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে এখন দাঁড়িয়েছে ৪-এ। দুর্বল আরামবাগের বিপক্ষে আবাহনীর জয়টা অনুমিতই ছিল। তবে কত বড় ব্যবধানে জেতে আবাহনী, সেটাই ছিল দেখার। আরামবাগ এ পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে। সব কটিই হেরেছে। ৭ ম্যাচে এ পর্যন্ত ২২টি গোল হজম করেছে আরামবাগ। ভাগ্যবদলের আশায় আরামবাগ নিয়ে এসেছে ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভাকে। কিন্তু তাতেও পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান বদলাতে পারেনি আরামবাগ। আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে লাল কার্ড দেখায় আজ খেলতে পারেননি আবাহনীর মিডফিল্ডার জুয়েল রানা। চোটের কারণে গত কিছুদিন দর্শক স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। কারভেন্স বেলফোর্টও চোটের কারণে আজ খেলতে পারেননি। তারপরও গোল পেতে কোনো সমস্যা হয়নি আবাহনীর। ৩১ মিনিটে ফ্রান্সিসকো তোরেসের গোলে প্রথমে এগিয়ে যায় আবাহনী। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়েছে তোরেসের গোলেই। লিগে এটি তোরেসের চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধে আরও দাপুটে আবাহনীকে দেখেছে দর্শকেরা। ম্যাচের ৬০ মিনিটে মাসিহ সাইগানি করেছেন তৃতীয় গোল। আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন তরুণ ফরোয়ার্ড দীপক রায়। লিগে এটি তাঁর দ্বিতীয় ম্যাচ। কোচ মারিও লেমোস এর আগে প্রথম তাঁকে নামিয়েছিলেন মুক্তিযোদ্ধার বিপক্ষে গত ৫ ফেব্রুয়ারি। ওই ম্যাচে বদলি নেমেই গোল করেছিলেন। আজও গোল পেয়েছেন দীপক। | 12 |
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হয়েছে। তবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কো সফরে গেছেন। একই বিষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবে। এর কয়েকদিন আগে মস্কোয় গেলেন তারা। নাগার্নো-কারাবাখের সংঘাত এরইমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এদিকে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কারাবাখ পরিস্থিতি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মস্কো যাচ্ছেন। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনা নাগদালিয়ান এ সফরের বিষয়ে বিবৃতি দিয়েছেন। তবে দুই মন্ত্রী একসাথে ল্যাভরভের সঙ্গে আলোচনায় বসবেন নাকি আলাদাভাবে কথা বলবেন তা পরিষ্কার নয়। আগামী শুক্রবার আর্মেনিয়া ও আজারবাইজানের এ দুই মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
বলিউডে সম্পর্কের রসায়ন সাধারণের চেয়ে একটু আলাদা। এখানে বিয়ে, ছাড়াছাড়ি হরহামেশা ঘটছে। বহু তারকা আছেন যাদের দুই বা ততোধিক সংসার রয়েছে। এই সংসারগুলোর সদস্যদের মধ্যে সম্পর্ক নিয়েও বলিউডে চর্চা কম হয় না। যেমন: কারিনা কাপুরের সঙ্গে সাইফ এবং অমৃতা সিংয়ের মেয়ে সারার গভীর বন্ধুত্ব রয়েছে। কিন্তু অর্জুন কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক দা-কুমড়ার মতো। অনেক ক্ষেত্রে সৎ মায়ের সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্য এতটাই কম যে তারা একে-অন্যের বোনের মতো। আজ থাকলো এমন কিছু সেলেবদের খবর- ১) মান্যতা দত্ত এবং ত্রিশলা দত্ত
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী ছিলেন রিচা শর্মা। তারই সন্তান এই ত্রিশলা। এর পর রিয়া পিল্লাইকেও বিয়ে করেন সঞ্জয়। তবে সে বিয়ে টেঁকেনি। এর পর ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন।এই মান্যতা এবং ত্রিশলার মধ্যে বয়সের পার্থক্য মাত্র ৯ বছর। ৩) পূজা বেদী এবং পারভিন দুসাঞ্জ
গত বছর পারভিন দুসাঞ্জের সঙ্গে ফের সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা কবীর বেদী। পারভিন কবীর বেদীর মেয়ে পূজার চেয়ে ৫ বছরের ছোট। শোনা যায়, পূজা এই বিয়েকে মেনে নিতে পারেননি। প্রকাশ্যেই তিনি এ নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। ৪) সোনি রাজদান এবং পূজা ভাট
মহেশ ভাটের বড় মেয়ে পূজা-র সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের সম্পর্ক খুবই ভালো। ১৬ বছরের ছোট পূজা জানিয়েছেন সোনি এবং তিনি খুব ভালো বন্ধু। সোশ্যাল নেটওয়ার্কে মাঝে মধ্যে ফ্যামিলি সেলফি দেখেও সেটা আন্দাজ করা যায়। ৫) শ্রীদেবী এবং অর্জুন কাপুর
এই দু'জনের সম্পর্ক খুব একটা মধুর নয়। অর্জুন শ্রীদেবীর সঙ্গে কথা বলাও খুব একটা পছন্দ করেন না। এই মা-ছেলের বয়সের পার্থক্য ১৮ বছরের। ৬) কারিনা কাপুর এবং সারা খান
এই মা-মেয়ে জুটির মধ্যে সম্পর্ক খুবই ভালো। একে অপরের সঙ্গে বন্ধুর মতো মেশেন। বয়সের পার্থ্যক্য ১৩ বছর হলেও একে অপরের খুবই কাছের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ | 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.