text
stringlengths
1
58.1k
label
int64
0
12
পাবনার চাটমোহর উপজেলার যমজ ভাইয়ের নিখোঁজের ১০ দিন পর সন্ধান মিলেছে। গত শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।যমজ ভাইয়ের নাম ইশান ইসলাম ও তুষান ইসলাম (১৪)। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের তফিকুল ইসলামের ছেলে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, যমজ দুই ভাই ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে চাটমোহর থানার উপপরিদর্শক মঈনুল হোসেন মিলনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে যমজ দুই ভাই ইশান ও তুষানকে ঢাকার হোটেল সিটি প্যালেস উদ্ধার করে।ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, চাটমোহর থানায় যমজ দুই কিশোরকে নিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে দেওয়া হয়।উল্লেখ্য, ১৫ ডিসেম্বর সকালে দুই ভাই কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরে সন্ধান না পাওয়ায় গত রোববার তাদের বাবা তফিকুল ইসলাম চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
6
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েই দিন বদলের ডাক দেন রমিজ রাজা। নিজের শেষ দেখতে পেরে আগেভাগেই কেটে পড়েন প্রধান কোচ মিসবাহ-উল-হক।মিসবাহর স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানকে দারুণ সাফল্য এনে দিয়েছেন সাকলায়েন মুশতাক। কিংবদন্তি অফ স্পিনার পাকিস্তানকে তুলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই ও চট্টগ্রাম টেস্ট জিতেছে তাঁর অধীনেই।অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাই সাকলায়েনের ওপরই ভরসা রাখছে পিসিবি। বাংলাদেশ সফর শেষে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাবর আজমের দল। সেই সিরিজেও সাকলায়েনের কাঁধেই বর্তাচ্ছে বাবর-রিজওয়ানদের দায়িত্ব।উইন্ডিজের বিপক্ষে এ মাসেই তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ দুটির জন্য ব্যাটিং ও বোলিং কোচের ব্যাপারেও শিগগিরই সিদ্ধান্ত নেবে পিসিবি।খণ্ডকালীন চুক্তির মেয়াদ শেষে বিশ্বকাপের পর ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। আর করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন বোলিং কোচ ভারনন ফিলান্ডার।
12
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতির দায়িত্ব বুঝে নিয়ে এখন কাজে নেমে পড়েছেন নতুন সভাপতি জোয়ান লাপোর্তা। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর আজ(বৃহস্পতিবার) শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। আর তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই ছিল মেসিকে নিয়ে বক্তব্য। তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন মেসিকে বার্সাতে রেখে দিতে বদ্ধপরিকর তিনি। ২০১০ সালে বার্সার সভাপতির অফিস ছেড়েছিলেন লাপোর্তা। এর ১১ বছর পর ফের নির্বাচিত হয়ে গত সাপ্তাহে সেই অফিসে প্রবেশ করেছেন তিনি। চলতি শতাব্দীর শুরুর দশকে বার্সার সোনালি সময়ের অংশ ছিলেন লাপোর্তা ও মেসি। ফলে দুজনের সম্পর্ক বেশ পুরনো এবং ঘনিষ্ঠ। এবার শপথ গ্রহণের পর মেসিকে জড়িয়ে ধরে সেই পুরনো দিনই যেন স্মরণ করিয়ে দিলেন লাপোর্তা। প্রেসিন্ডেট হিসেবে শপথ নেয়ার পর বুধবার নিজের প্রথম ভাষণের একপর্যায়ে মেসিকে উদ্দেশ্য করে লাপোর্তা বলেন, 'আমরা মেসিকে ধরে রাখার চেষ্টা করব। দুঃখিত লিও আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সে এটা জানে। তাকে এখানে থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেই হবে, কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। দুঃখিত কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং বার্সাও তোমাকে ভালোবাসে। স্টেডিয়াম যদি দর্শকপূর্ণ থাকত, তুমি হয়তো যেতে চাইতে না।' মেসি ছাড়াও ক্লাবের আর্থিক সমস্যা মেটানো নিয়ে ব্যস্ত থাকতে হবে লাপোর্তাকে। করোনা মহামারিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে কাতালান জায়ান্টরা। ঋণের অঙ্কও আকাশ ছোঁয়ার পথে। নিজের ভাষণে ব্যাপারটা নিয়ে লাপোর্তা বলেন, 'আর্থিক পরিস্থিতি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবকে আবারো স্বাভাবিক অবস্থায় ফেরাতে হবে। এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। বার্সার উন্নতিই আমাদের মূল লক্ষ্য।' এ সময় ক্লাবের দলীয় সংগীতের কথা মনে করিয়ে লাপোর্তা বলেন, 'আমরা এককভাবে কোনো কিছুই করতে পারব না। আমাদের ক্লাবের দলীয় সংগীতেই বলা আছে, আমরা সবাই মিলে শক্তিশালী। এমন কঠিন সময়ে এ কথাটি আরো বেশি সত্য। আমরা জানি, কীভাবে কী করতে হবে।' করোনা মহামারি কেটে গেলে ক্লাবের অবস্থাও আগের মতো হয়ে যাবে এমনটাই আশা লাপোর্তার। এ ব্যাপারে তিনি বলেন, 'বর্তমান সময়টা কেটে গেলে আমাদের লাভ ফিরে আসবে। নেতৃত্বে শক্ত হাত থাকবে কারণ আমার সঙ্গে সবাই সামর্থ্যবান। ক্লাবকে বাঁচিয়ে রাখতে এটিকেই নিজের জীবন বানিয়ে ফেলতে হবে। আমরা যত সম্ভব তা-ই করি।' কোচ রোনাল্ড কোমানের প্রতিও নিজের সমর্থন ব্যক্ত করেন নতুন বার্সা সভাপতি। তিনি বলেন, 'রোনাল্ড, তোমার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা আবারো চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়তে চাই। কিন্তু এ বছর আমাদের লিগ এবং কোপা দেল রে জেতার চেষ্টা করতে হবে।' সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার আগে থেকেই মেসির বিষয়টি নিয়ে সরব ছিলেন লাপোর্তা। এখন সভাপতি নির্বাচিত হওয়ার পরও এই বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি। মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক আগে থেকেই ভালো। এমনকি জানা গেছে, এবারের নির্বাচনে মেসি লাপোর্তাকেই তার ভোটটি দিয়েছিলেন।
12
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ এবং ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন আগামী ৪ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির ৮ম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এ ছাড়া, সভায় অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভূঞা।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিদিন বাদ আসর অধিবেশন শুরু হবে এবং শুক্র ও শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে না। এর আগে, গত ৮ জুন পদ্মা সেতুর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং ৯ জুন বিকেল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১৩ জুন অনুষ্ঠিত হবে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের ওপর আলোচনা এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে। ২৯ জুন অর্থবিল-২০২২ বিবেচনা ও পাস এবং ৩০ জুন, নির্দিষ্টকরণ বিল-২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে।এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭১টি ও অন্যান্য মন্ত্রীদের জন্য ১ হাজার ৫৫০টি প্রশ্নসহ মোট ১ হাজার ৬২১টি প্রশ্ন পাওয়া গেছে এবং বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭ টি। বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে সংসদে উত্থাপিত ও কমিটিতে প্রেরিত ১ টি, সংসদে উত্থাপনের অপেক্ষায় ৪ টি, রাষ্ট্রপতির সুপারিশ সংগ্রহ করে বিলের প্রস্তাবককে প্রেরিত ১টি এবং কর্তৃপক্ষের পরীক্ষাধীন রয়েছে ৪টি বিল। এ অধিবেশনে প্রাপ্ত ৪টি সরকারি বিলের নোটিশসহ কমিটিতে পরীক্ষাধীন ৫টি এবং পাসের অপেক্ষায় ১টি সরকারি বিল রয়েছে।সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভাটি সঞ্চালনা করেন সংসদ সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
0
জাতীয় সংসদে বসন্ত, শাড়ি, রং, রংকানা ইত্যাদি নিয়ে একপশলা রসিকতা হয়ে গেছে। 'জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বলেন, "মাননীয় সংসদনেত্রীকে দেখে আজকে মনে হলো যে বসন্ত খুব শিগগির।'" 'প্রশ্নের জবাব দিতে গিয়ে বর্ণিল শাড়ি পরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা মজা করে বলেন, "আমার মনে হয় মাননীয় সংসদ সদস্যের জানা উচিত বসন্তের যে রং, সেটা কিন্তু বাসন্তী রং। আমি কিন্তু বাসন্তী রং পরিনি। এখানে অনেক রং আছে। কালোও আছে। আমার মনে হচ্ছে মাননীয় সংসদ সদস্য কালার ব্লাইন্ড। এটা বাংলা করলে হয় রংকানা। জানি না, আজকে বাড়িতে গিয়ে ওনার কপালে কী আছে।"' (প্রথম আলো অনলাইন, ১২ ফেব্রুয়ারি ২০২০) আজ পয়লা ফাল্গুন। কবিদের সবচেয়ে প্রিয় ঋতু বসন্তের প্রথম দিন। আবার আজকে নাকি ভালোবাসারও দিবস। এত দিন পর্যন্ত বসন্তের প্রথম দিনে বাসন্তী রং আর ১৪ ফেব্রুয়ারিতে লাল রং পরার চল ছিল। এটা বোধ হয় আমাদের ফ্যাশন ডিজাইনাররা প্রবর্তন করেছিলেন। কিন্তু এবার হয়েছে মুশকিল। ১৪ ফেব্রুয়ারিতেই পয়লা ফাল্গুন পড়ে গেছে। এইবার তাহলে আমরা কী করব? ছেলেরা এক কাজ করতে পারি। ওপরে বাসন্তী রঙের পাঞ্জাবি পরে নিচে লাল রঙের পায়জামা পরতে পারি। প্রসঙ্গত বলে রাখি, পাঞ্জাবি কথাটা পাঞ্জাব থেকে আসেনি। এসেছে পাঞ্জা থেকে। পাঞ্জাবির হাতা হাতের তালু পর্যন্ত বিস্তৃত থাকে বলে এর নাম পাঞ্জাবি। এটি বাঙালিদের পোশাক। পায়জামা-পাঞ্জাবি এমন এক পোশাক, যেটা পরে আপনি বাজারেও যেতে পারবেন, ফাইভ স্টার হোটেলেও যেতে পারবেন। এই পোশাক একই সঙ্গে আটপৌরে এবং আনুষ্ঠানিক। জুতা পরতে হয় না, বেল্ট লাগাতে হয় না। মজাই আলাদা। একটাই সমস্যা। মাঝেমধ্যে পায়জামার ফিতার গিঁট প্যাঁচ খেয়ে যায়। আটকে যায়। আর এটা হয় খুব ইমার্জেন্সির সময়ে। মাওলানা ভাসানী লুঙ্গি পরতেন। লুঙ্গি পরেই তিনি বিদেশ সফর করেছেন। মাও সে-তুংয়ের সঙ্গেও দেখা করেছেন লুঙ্গি পরেই। আমাদের লেখক, গবেষক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ সেলাই ছাড়া কাপড় পরেন। দুই টুকরা সাদা চাদর। এই নিয়ে রসিকতাও করেন তিনি। একদিন বললেন, 'সেদিন দেখি দুজন ঝগড়া করছে। আমি আর সাহস করে ঝগড়া থামাতে গেলাম না। বোঝেনই তো, পরনে লুঙ্গি। লুঙ্গি পরে বিবাদের মধ্যে না যাওয়াই ভালো।' লুঙ্গি নিয়ে চমৎকার কবিতা লিখেছেন কবি কায়সার হক। ইংরেজি সে কবিতার খানিকটা অনুবাদ অনলাইন থেকে তুলে দিচ্ছি, অনুবাদকের নাম উদ্ধার করতে পারিনি বলে দুঃখিত।কেবল ভাবুন-যেকোনো মুহূর্তেলুঙ্গি পরিহিত লোক আছে এ দুনিয়ায়মার্কিন মুল্লুকের জনসংখ্যার চেয়ে বেশিএখন চেষ্টা করুন একটি পরতেহোয়াইট হাউসের যেকোনো অনুষ্ঠানে-... আপনি এর ভেতরে ঢুকে পড়তে পারেনআর ঢিলা বাঁধনে বাঁধতে পারেনকোমরের চারপাশে-একটি সাইজই সকলের লাগবেআর ময়লা দূর করতেধরা যাক আপনার সিটেআপনি এটাকে ঝাঁকাতে পারবেন ২রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কালার ব্লাইন্ড ছিলেন। নির্মলকুমারী লিখেছেন, 'পরীক্ষা করে দেখা গিয়েছিল যে উনি রংকানা ছিলেন। লাল রংটা চোখে পড়ত না, মানে লাল আর সবুজের বেশি পার্থক্য বুঝতে পারতেন না। কিন্তু কোনো জায়গায় নীলের একটু আভাসমাত্র থাকলেও সেটি তাঁর দৃষ্টি এড়াত না। তিনি বলতেন, "আমি তোমার লাল ফুল ভাল দেখতে পাইনে বলে আমাকে ঠাট্টা করো। নীল রংটা যে পৃথিবীর রং, আকাশের শান্তির রং, তাই ওটার মধ্যে আমার চোখ ডুবে যায়; আর লাল রংটা হলো রক্তের রং, আগুনে রং অতএব প্রলয়ের রং, মৃত্যুর রং-কাজেই বেশি না দেখতে পেলে দোষ কী?"' রংকানা শব্দটা জুতসই। যেমন একটা শব্দ আছে, রাতকানা। ভিটামিন 'এ' না খেলে রাতকানা রোগ হয়। আরেকটা শব্দ আছে দলকানা। নিজের দলের প্রতি স্নেহান্ধ। নিজের দলের কোনো দোষত্রুটি দলকানারা দেখতে পান না। ৩প্রমথ চৌধুরী সবুজপত্রে লিখেছিলেন, 'যৌবনে দাও রাজটিকা। গত মাসের সবুজপত্রে শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত যৌবনকে রাজটিকা দেবার প্রস্তাব করেছেন। আমার কোনো টিকাকার বন্ধু এই প্রস্তাবের বক্ষ্যমাণরূপ ব্যাখ্যা করেছেন-যৌবনকে টিকা দেওয়া অবশ্যকর্তব্য, তাহাকে বসন্তের হস্ত হইতে রক্ষা করিবার জন্য। এস্থলে রাজটিকা অর্থ রাজা অর্থাৎ যৌবনের শাসনকর্তা কর্তৃক তাহার উপকারার্থে দত্ত যে টিকা, সেই টিকা।' বসন্ত এখন নির্মূল হয়ে গেছে। এখন এসেছে করোনা। ফেসবুকে এই নিয়ে রসিকতা চালু আছে: বাঙালি ছেলেমেয়েরা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হবে না, কারণ তারা ইমিউন হয়ে গেছে। ছোটবেলা থেকেই শুনে আসছে, এটা কোরো না, ওটা কোরো না, দুষ্টুমি কোরো না, বাড়াবাড়ি কোরো না, মারামারি কোরো না, ছোটাছুটি কোরো না, এতবার কোরো না শুনতে হয়েছে যে করোনাভাইরাস বাঙালি ছেলেমেয়েদের বেলায় কাজ করবে না। না। করোনা নিয়ে রসিকতা করা যাবে না। এটা এখন খুবই উদ্বেগজনক একটা ব্যাপার। বিশেষ করে অর্থনীতিতে এর প্রভাব হতে পারে ভয়াবহ। লেখাটা শেষ করতে চেয়েছি ভালোবাসার কথা বলে। একটা খবর পেলাম অনলাইনে। জানি না, এর সত্যতা কতটুকুন। তবু বলি... 'গোটা বিশ্ব এখন আতঙ্কিত, তবে এই আতঙ্কের মধ্যেই এক চীনা তরুণী প্রেমের টানে ছুটে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় এক তরুণের কাছে। বিয়েও করেছেন তাঁরা। বর কাঁথির পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা পিন্টু। আর কনে চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা অ্যাঞ্জেল। জানা যায়, সাত বছর আগে ছোট মামার হাত ধরে চীনে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল পিন্টু। সেখানেই পরিচয় অ্যাঞ্জেলের সঙ্গে। শেষমেশ চার হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। সেইমতো এক মাস আগে বিয়ের দিনক্ষণ পাকা হয়। চলতি মাসের ৪ তারিখ বিয়ের দিন ঠিক হয়। স্থির হয়, হিন্দুমতেই হবে বিয়ে। সেইমতো সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই মাঝখান থেকে বাগড়া দেয় প্রাণঘাতী করোনাভাইরাস। দিন ১০-১২ আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে দুই পরিবারের। শেষে ঠিক হয়, নির্দিষ্ট দিনেই হবে বিয়ে। কোনোমতে পাত্র ও পাত্রী ভিসা নিয়ে ভারতে চলে আসেন। কিন্তু আটকে পড়ে কনের পরিবার। সেই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার চার হাত এক হলো অ্যাঞ্জেল ও পিন্টুর। (রাতদিন নিউজ) ৪ভালোবাসার জয় হোক। শুভ বসন্ত।আজ বইমেলা যাব। গান গাইব: এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়-এ কী গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে আমাদের অনূর্ধ্ব ১৯-এর বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটেও গানটা গাওয়া যায়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়! এ কী গো বিস্ময়! অবাক আমি আকবর আলীর সাক্ষাৎকার শুনে! আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক
8
বুড়িচংয়ের ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিন সদস্য লড়ছেন। গতকাল শনিবার যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস।প্রার্থীরা হলেন উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউপির বর্তমান চেয়ারম্যান শাহ কামাল, তাঁর স্ত্রী আমেনা খাতুন ও শাহ কামালের বোনের স্বামী শহীদ উল্লাহ মিয়াজি। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন।এই ইউপি থেকে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে ভারেল্লা দক্ষিণ ইউপির বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ কামাল আজকের পত্রিকাকে বলেন, ভোট করার জন্যই তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। তাঁরা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ভারেল্লা দক্ষিণ ইউপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের লড়াইয়ে শেষ দিন পর্যন্ত থাকবেন।গত ১২ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ জানুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।ভোটের প্রস্তুতির বিষয়ে বুড়িচং উপজেলার নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ১০৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
6
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা। ম্যাচে খেলতে পারবেন না দলের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর পাশাপাশি অধিনায়ক ডু প্লেসিসের ম্যাচ ফি'র ২০ শতাংশ ও দলের অন্যান্য সদস্যদের ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। মূলত কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে স্লো ওভার রেটের অপরাধে এই শাস্তি পান ডু প্লেসিস ও অন্যান্য ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকান এই ধীরতার কারণে ম্যাচের তিনদিনই বাড়তি ত্রিশ মিনিট করে খেলা চালাতে হয়। ম্যাচের দুই ইনিংস মিলে ১২২ ওভার বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। যেখানে অনেকটা সময়ই বেশি নেন ডু প্লেসিস। তৃতীয় ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ায় ডু প্লেসিসের পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন তা এখনো জানানো হয়নি। তবে হাশিম আমলা কিংবা এইডেন মারক্রাম হতে পারেন এই ম্যাচের অধিনায়ক। কেপটাউন টেস্টের পর মাঠের দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এবং জোয়েল উইলসন ও থার্ড আম্পায়ার সুন্দারাম রবি মিলে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে ডু প্লেসিস ও তার দলের বিপক্ষে অভিযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেন ম্যাচ রেফারি। আইসিসির ২.২২.১ এর ধারা অনুযায়ী কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে কম বোলিং করে তথা স্লো ওভার রেটে ধরা পড়ে তাহলে পুরো দলকে ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ককে ২০ শতাংশ জরিমানা করা হবে। ১২ মাসের মধ্যে একই ভুল দ্বিতীয়বার করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় অধিনায়ককে। আর এই আইনেই মূলত এক ম্যাচ নিষিদ্ধ হন ডু প্লেসিস। এর আগে, গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয় তাকে। আর একই ভুল এবারও করায় এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি।
12
পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা স্থানীয়ভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণকাজের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।গ্রামবাসী প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাঁদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তা দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের আব্দুর রশিদের সহায়তায় তাঁর ছোট ভাইয়ের বউ শাহনাজ একটি নতুন বাড়ি নির্মাণ করেন। বাড়িটি তাঁদের পৈতৃক জায়গায় নির্মাণ করা হলেও বাড়ির সামনের সরকারি ৮ থেকে ১০ ফুট রাস্তা দখলে নিয়ে তাঁরা পাকা করে প্রাচীর দিয়ে দখল করতে থাকেন। এ সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী সরকারি রাস্তা দখল থেকে বিরত থাকতে অনুরোধ করলে কাজ এক দিন বন্ধ রাখেন। পরে তাঁদের কথায় কর্ণপাত না করে গত শুক্রবার সরকারি ছুটির দিনে থেকে দ্রুত প্রাচীর নির্মাণ করেন।কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা জবরদখল করে প্রাচীর দিয়ে দিয়েছে। তাঁরা কয়েকজন গ্রামবাসী মূলগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদারকে মৌখিকভাবে জানিয়েছেন, তিনিও কোনো কর্ণপাত করেননি। পরে গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে গিয়ে তাঁরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার মিলছে না বলে দাবি স্থানীয়দের।অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, 'আমার ছোট ভাই মারা গেছেন। তার স্ত্রী অসহায় মানুষ। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে গ্রামের কিছু মানুষ অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।' তবে তিনি স্বীকার করেন, প্রাচীরের কিছু অংশ রাস্তার মধ্যে পড়েছে। এতে চলাচলের কোনো অসুবিধা হবে না গ্রামবাসীর। ভূমি অফিসের লোক এসে দেখে গেছে বলে দাবি তাঁর।এ ব্যাপারে মূলগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী তাঁকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছেন। তিনি মূলত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন বলেন, গ্রামবাসীর লিখিত অভিযোগ এখনো হাতে পাননি তিনি। সরকারি জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
6
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের অভিযোগ নির্বাচন কমিশন (ইসি) আমলে নিচ্ছে না- এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি সমর্থিত প্রার্থীসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, হুমকি-ধমকি এবং এলাকাছাড়া করছে। হামলা চালিয়ে তাদের আহত করা হচ্ছে। বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। রিজভী বলেন, গত বুধবার রাতেও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ রফিকা আফরোজকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থকরা জোর করে নির্বাচন কমিশন কার্যালয়ে ধরে এনে প্রার্থিতা বাতিলে বাধ্য করেছে। বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। কিন্তু কমিশন তা আমলে নেয়নি। সরকারের বিশ্বস্ত মোসাহেব হিসেবে কমিশন কাজ করছে। এর আগেও প্রতিটি নির্বাচনে তারা একই কাজ করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলর পদে দল যাদের সমর্থন দিয়েছে, তারাই বিএনপির একক প্রার্থী। দলের প্রার্থী নির্ধারণ করা হয়ে গেছে, বিদ্রোহী প্রার্থী তেমন নেই। এরপরও কেউ থেকে থাকলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ নেতারা উপস্থিত ছিলেন।
9
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তিন গোলের লিড নিয়েও জয়ের দেখা পায়নি হোসে মরিনহোর টটেনহ্যাম। নিজেদের মাঠে সফরকারী ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩-৩ গোলে ম্যাচ শেষ করেছে স্বাগতিকরা। টটেনহ্যামের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার হ্যারি কেন। একটি গোল পান হিয়ং মিন সন। ওয়েস্টহ্যামের হয়ে দুটি গোল করেন বালবুয়েনা ও লানজিনি। অন্য গোলটি আত্মঘাতী। দিনের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র ইওরেছে ক্রিস্টাল প্যালেস। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই সনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর আট মিনিটে একটি এবং ১৬ মিনিটে আরেকটি গোল করে জোড়া গোল করেন কেন। ব্যবধান তখন ৩-০। ফলে পুরো তিন পয়েন্ট পেয়েই ম্যাচ শেষ করবে ভেবেছিল স্বাগতিকরা। হয়েছে উলটো। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলা চলছিল এই স্কোরলাইনেই। টটেনহ্যামের বিপত্তি বাধে ৮২ মিনিটে। তখন এক গোল ব্যবধান কমায় ওয়েস্টহ্যাম। এরপর আর ১২ মিনিটের মধ্য সমতায় ফেরে দলটি। ফলে শেষ পর্যন্ত নিশ্চিত জেতা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় টটেনহ্যামকে। এই ম্যাচ শেষে ৮ প্যেন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে টটেনহ্যাম। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ৮ নম্বরে রয়েছে ওয়েস্টহ্যাম। সবার শীর্ষে আছে এভারটন। পাঁচ ম্যাচে তাদের ১৩।
12
৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জনের ভাইভা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হবে ভাইভা। ওই দিন ১০ জনের ভাইভা হবে। আজ মঙ্গলবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে ভাইভার এ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি সাধারণ ক্যাডারের ১৮০ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। এরপর ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্যাডারের ভাইভা চলবে। ভাইভা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। গত বুধবার ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের ভাইভার সূচি দেখুন এখানে
1
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের মধ্যেই গত কিছুদিন ধরে বাকযুদ্ধ চলছিল। তবে এখন পরস্পর কনস্যুলেট বন্ধের মধ্য দিয়ে বৃহৎ অর্থনীতির অধিকারী দেশ দুটোর মধ্যে উত্তেজনা চরমে পৌছেঁছে। চীনের চেংদু শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে চীনের কনস্যুলেট বন্ধের পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে চীনকে। তবে বর্তমান এ পরিস্থিতি চীনের কাম্য নয় বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নেয়া ভুল পদক্ষেপের দ্রুত পুনর্বিচনার আহ্বান জানায় চীনা কর্তৃপক্ষ। এর আগে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির দায়ে চীনা কনস্যুলেটটি বন্ধের জন্য ৭২ ঘণ্টা সময় বেধে দেয় যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগকে বিদ্বেষপূর্ণ অপবাদ বলে আখ্যা দিয়েছে চীন। দেশ দুটির মধ্যে সমুদ্রপথে শক্তিবৃদ্ধি নিয়ে উত্তেজনা চলছিল। নতুন করে কূটনৈতিক টানাপড়েনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে ক্রমেই।
3
আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, "এই ৫৪ টিকা লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে।" তিনি আরও বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিডি প্রতিদিন/কালাম
6
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলের নাগরিকরা। সোমবার ইসরাইলের আইনমন্ত্রী আয়ালেত শাকেদ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডেইলি সাবাহার। আয়ালেত শাকেদ গণমাধ্যমকে বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলি নাগরিকদের প্রবেশে ভিসার শর্ত বাতিল করবে। প্রসঙ্গত, ইসরাইলের নাগরিকদের পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এসব তথ্য অন্য কোনো দেশ বা সংস্থা জানুক তা তারা চায় না। এ কারণে তারা ভিসা লাগানোর জন্য এ পাসপোর্ট ব্যবহার করতে চায় না। নাগরিকদের ওইসব তথ্য গুরুতর কোনো অনুসন্ধানের কাজে ছাড়া ব্যবহার করা হয় না। এটি দেশটির সংসদে অনুমোদিত। বিডি প্রতিদিন/১৫নভেম্বর ২০১৭/তাফসীর
3
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মাগুরার জগদলের ৪ খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে এ ঘটনায় নিরীহ জনগণ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে খেয়াল রাখতে বলেছেন। বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভার প্রাক্কালে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার সময় প্রশাসনকে তিনি এই নির্দেশনা দেন। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ প্রয়োজন। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সব কিছু হয় না। প্রশাসন চলে আইন-কানুনের মাধ্যমে। যারা এলাকায় থাকেন, সামাজিকভাবে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলে জানান তিনি। নূরুল হুদা আরও বলেন, যারা প্রকৃত অপরাধী তাদের যেন চিহিৃত করা হয়। কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন এটির সাথে সম্পৃক্ত না করা হয়। তাদের যেন দোষারোপ করা না হয়। সে ব্যাপারে অত্যন্ত ভেবেচিন্তে প্রশাসনকে কাজ করতে হবে। যাতে নিরপরাধ লোক এই তদন্তের মাধমে আসামি হিসেবে না থাকে। প্রকৃত আসামি ও দোষি তদন্তের মাধ্যমে কেবলমাত্র তাদের আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। নির্বাচন বিষয়ে সিইসি বলেন, প্রশাসনিকভাবে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণ মেনে চলে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা চাই নির্বাচন সবসময় ঝঞ্ঝাট মুক্ত হবে। যে যার অবস্থানে থেকে প্রচার-প্রচারণা চালাবে, সেখানে কেউ বাধা দিতে পারবে না। সকলের জন্য গ্রহণযোগ্য আচরণবিধি তৈরি করা আছে। সেটা যদি মেনে চলে, তাহলে সংঘাতের কোনো কারণই থাকতে পারে না। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কমিশনার ইউনুছ আলী ও পুলিশ সুপার জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-কর্মকর্তা। বিডি প্রতিদিন/এমআই
6
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী সব ক্ষমতা দিয়ে ইসিকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সব বিভাগ নির্বাচনকালীন সময়ে ইসির অধীনে কাজ করলেই কেবল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে। রবিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত নেতারা ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
গত কয়েক বছরের ন্যায় এবারও নিউইয়র্কের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলেস সিটিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে। এ দিন 'লিটল বাংলাদেশ' মুক্তি চত্বরে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে প্রবাসী মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হবে। লিটল বাংলাদেশের পক্ষে গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু। এবারও তিনিই অনুষ্ঠানটির আয়োজক। আগামী ১৬ ডিসেম্বরের এই আয়োজনে এ বছর মমিনুল হক বাচ্চুকে সহযোগীতা করবেন শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা, রানা মাহমুদসহ অনেকে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়নসহ সংক্ষিপ্ত আলোচনা হবে একাত্তরের রক্তক্ষয়ী ৯ মাসের বাঙালিদের বীরত্বের আলোকে।
4
শেষের বাঁশি বাজতেই চয়ন-সোহানদের কেউ উঠলেন লাফিয়ে, কেউ শুয়ে পড়লেন টার্ফে। মুহূর্তেই স্রোতের মতো সমর্থকেরা ঢুকে পড়লেন মাঠে। মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা জয়ের উৎসবে এভাবেই মাতল মেরিনার ইয়াংস।শিরোপা জিততে মেরিনার্সের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। দুই দিন আগে আবাহনীর বিপক্ষে এই সমীকরণ মেলাতে মেলাতেও শেষ পর্যন্ত পারেনি তারা। মোহামেডানের বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ায় কিছুটা শঙ্কা তাই উঁকি দিয়েছিল। সংশয়ের মেঘ শেষ পর্যন্ত উড়িয়ে দিয়েছে মেরিনার্স।মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল শনিবার ৩-২ গোলে জিতেছে মেরিনার্স। ১৫ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে জয়ের মুকুট পরে মেরিনার্স। এ নিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল তারা। এ শিরোপার স্বাদ মেরিনার্স প্রথম পেয়েছিল ২০১৬ সালে।প্রথম পিসি (পেনাল্টি কর্নার) নষ্ট করার পর ১০ মিনিটে দ্বিতীয় পিসি থেকে গোল তুলে নেয় মোহামেডান। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পুশ কামরুজ্জামান পিন্টু স্টপ করার পর আর্জেন্টাইন গঞ্জালো পেইলাতের হিটে বল জালে জড়ায়। প্রথম কোয়ার্টারে শেষ মিনিটে পিসি থেকে সমতায় ফেরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ প্রদীপ মোর স্টপ করার পর সোহানুর রহমান সোহান লক্ষ্যভেদ করেন।দ্বিতীয় কোয়ার্টারে মেরিনার্সের তাসিন আলী গোলরক্ষককে কাটানোর পর বাইরে মেরে সুযোগ নষ্ট করার পর ২৫ মিনিটের পিসি থেকে এগিয়ে যায় তারা। মিলনের পুশ মোর স্টপ করার পর সোহানের হিটে পরাস্ত আল আমিন। এই অর্ধের শেষ দিকে দুটি পিসির কোনোটিই কাজে লাগাতে পারেনি হোয়াকিম মেনিনি-অজিত কুমার ঘোষ-পেইলাতের সমন্বয়ে।তৃতীয় কোয়ার্টারের শুরুতে মোহামেডানের মেনিনির হিট পোস্টে লেগে প্রতিহত হয়। ৪৩ মিনিটে প্রিন্স লালের হিট ঠেকিয়ে মেরিনার্সকে জয়ের পথে রাখেন বিপ্লব কুজুর। ৫১ মিনিটে বক্সে ঢুকেই জোরালো হিট নেন প্রদীপ মোর। বল আটকানোর সুযোগই পাননি মোহামেডান গোলরক্ষক। ৬ মিনিট পর মোহামেডানের সারোয়ারি হোসেনের গোলে জমে ওঠে ম্যাচ। শঙ্কাও জাগে আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে ৩-৩ সমতায় থাকার পর খেলার দুই সেকেন্ড বাকি থাকতে গোল হজম করে মেরিনার্সের হেরে যাওয়ার পুনরাবৃত্তির সম্ভাবনা নিয়ে। শেষ পর্যন্ত সব সংশয় দূর করে জিতেই শেষটা রাঙাল তারা।
6
গত ২২ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। আর ছেলের জন্মের ১৩ দিনের মাথাতেই ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন সংগীত শিল্পী। এদিন দুপুরে ছেলের ঝলক সামনে আসবার পাশাপাশি অনুরাগীদের ছেলের নামও জানিয়ে দিলেন গায়িকা। শ্রেয়া ও তার স্বামী শিলাদিত্য নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন দেবায়ন। খবর হিন্দুস্তান টাইমসের। টুইটারের দেওয়ালে শ্রেয়া লিখেন, পরিচয় করে নিন দেবায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে। গত ২২ মে উনি ভূমিষ্ঠ হয়েছেন এবং আমাদের গোটা জীবনটা পালটে দিয়েছেন। প্রথম ঝলকেই আমাদের হৃদয়টা ভালোবাসায় ভরে উঠেছে, যেই ভালোবাসা মা-বাবারাই সন্তানের জন্য অনুভব করবেন। পবিত্র, যার কোনও সীমা নেই, ভরপুর ভালোবাসা। শ্রেয়ার শেয়ার করা ছবিতে লাল রঙের ড্রেসে পাওয়া গেল গায়িকা, ছেলেকে দুহাতে আগলে রেখেছেন তিনি। খুদের পরনে সাদা রঙের পোশাক। পাশে দাঁড়িয়ে থাকা শিলাদিত্য শ্রেয়ার হাতের নীচটা আগলে রয়েছেন। বাবা-মা দুজনেই একদৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের রাজপুত্রের দিকে। গত ২২ মে শ্রেয়ার দেবায়নের আগমন বার্তা জানিয়ে লিখেছিলেন, আজ দুপুরে ভগবান আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছে। একটি ফুটফুটে ছেলে! এটা একদম আলাদা অনুভূতি। যা আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি, আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য। মার্চ মাসে নিজের প্রেগন্যান্সির খবর সকলকে জানান গায়িকা। ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজনে। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। বিয়ের আগে দশ বছর চুটিয়ে প্রেম করেছেন শ্রেয়া-শিলাদিত্য।
2
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) ভেতরে ককটেল বিস্ফোরণ হয়েছে রাত পৌনে ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও সংঘর্ষ চলছিল। সংঘর্ষের কারণে মিরপুর রোডের একটি অংশ বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বুধবার রাত সোয়া আটটার দিকে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থীকে মারধর করেন টিটি কলেজের কিছু শিক্ষার্থী। এ ঘটনার পর পৌনে নয়টার দিকে লাঠিসোঁটা, রড, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে টিটি কলেজে যান ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী। টিটি কলেজের শিক্ষার্থীরা তখন কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরিত হচ্ছিল। ঢাকা কলেজের ছাত্ররা মারমুখী অবস্থায় টিটি কলেজের সামনে অবস্থান করছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, সংঘর্ষে ঢাকা কলেজের অন্তত চার ছাত্র আহত হয়েছেন। তাঁরা হলেন জসীম, শিহাব, মামুন ও খোকন অবশ্য টিটি কলেজের শিক্ষার্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান প্রথম আলোকে বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকারকে ফোন করা হলে তিনি একটি অনুষ্ঠানে আছেন বলে জানান।
6
আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। আগামী সেপ্টেম্বরের মধ্যেই সব সেনা সরানোর সিদ্ধান্ত জানিয়েছেন বাইডেন। কিন্তু এরই মধ্যে তালেবানদের হামলা বেড়ে যাচ্ছে। তাদের ঠেকাতে সম্প্রতি বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এবার দেশটির একজন আঞ্চলিক কমান্ডার জানালেন, এ হামলা অব্যাহত থাকবে।গত রোববার কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ডার ও মার্কিন মেরিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। তিনি বলেন, 'আফগানিস্তানের সরকারি বাহিনীকে সহযোগিতা করার জন্য কয়েক দিন ধরেই বিমান হামলা বাড়ানো হয়েছে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, এই হামলা অব্যাহত রাখার। তালেবানরা হামলা না থামালে আমরাও বিমান হামলা অব্যাহত রাখব।'তবে ৩১ আগস্টের পরেও এমন হামলা চালানো হবে কি না সে প্রশ্নের কোনো উত্তর দেননি ম্যাকেঞ্জি। তালেবানদের নিয়ে আফগানিস্তানে যে সমস্যা দেখা দিয়েছে তা সমাধানে রাজনৈতিক সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
3
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির বেসামরিক মানুষদের ওপর চালানো হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সংঘটিত সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় তিনি এ মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে। নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি একটি ছোট ভিডিও দেখান। ভিডিওতে ইউক্রেনের বুচা, ইরপিন, মারিউপোলসহ কয়েকটি শহরে রুশ সেনাদের ধ্বংসযজ্ঞের প্রমাণ উপস্থাপন করেন তিনি। ওই ভিডিওতে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন ভবন এবং রক্তাক্ত, দগ্ধ ও বিকৃত হয়ে যাওয়া বেসামরিক মানুষদের মরদেহের ছবি দেখানো হয়। জেলেনস্কি অভিযোগ জানিয়ে বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে হাজারো বেসামরিক মানুষকে হত্যা করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য কার্যকর উদ্যোগ নিতে সফল হয়নি বলেও অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা এমন একটি দেশের বিরুদ্ধে লড়ছি, যার নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। দেশটি (রাশিয়া) ইউক্রেনকে কৌশলে দাস বানিয়ে রাখতে চাইছে। তবে জেলেনস্কির এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যের পর জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ওই বৈঠকে দেওয়া বক্তব্যে বলেন, ইউক্রেনে রুশ সেনারা বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানায়নি। রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনের বুচা শহরটি যখন রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল তখন সেখানকার একজন বেসামরিক ব্যক্তিও সহিংসতার শিকার হননি। এর আগেও জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী তাদের 'যুদ্ধাপরাধের চিহ্ন' লুকানোর চেষ্টা করছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনার জন্য পুতিনের বিচারের মুখোমুখি হওয়া উচিত। এদিকে গত সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ আদালতকে বুচায় রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত ও প্রমাণ সংগ্রহের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্তের উদ্যোগ নিলে তাতে সমর্থন ও সহায়তা দেবে দেশ দুটি। ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে বুচা শহরের অবস্থান। শহরটি থেকে গত সপ্তাহে রুশ সেনারা চলে যাওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়া গেছে। বুচার মেয়র আনাতোলি ফেদোরুক জানান, শহরের সড়কে মরদেহ পড়ে রয়েছে। এমনকি ২৮০ জনকে গণকবরে সমাহিত করা হয়েছে। তাঁদের অনেককেই খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছেন রুশ সেনারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এসব ঘটনাকে 'ইচ্ছাকৃত গণহত্যা' বলে মন্তব্য করেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকিফোরোভ বলেছেন, বুচা শহরে রুশ বাহিনী বেসামরিক মানুষকে নির্বিচার হত্যা করেছে। এটা যুদ্ধাপরাধের শামিল। অন্যদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইউক্রেনের চেরনিহিভ, খারকিভ ও কিয়েভ অঞ্চলে রুশ সেনাদের যুদ্ধসংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনেক প্রমাণ তাদের হাতে এসেছে।
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসংখ্যার চাপ কমাতে রাজধানী ঢাকার আশেপাশে ৮টি স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, জনসংখ্যার চাপ কমানোর জন্য ইতোপূর্বে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের লক্ষ্যে পিপিপি পদ্ধতিতে প্রকল্প গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, প্রকল্পগুলো হচ্ছে, বংশী-ধামরাই স্যাটেলাইট টাউন উন্নয়ন, ধলেশ্বরী-সিংগাইর স্যাটেলাইট টাউন উন্নয়ন, ইছামতি-সিরাজদিখান স্যাটেলাইট টাউন উন্নয়ন ও সাভার স্যাটেলাইট টাউনে হাইরাইজ এপার্টমেন্ট প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চলছে।প্রধানমন্ত্রী বলেন, এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ৪টি স্যাটেলাইট সিটি বিশেষ করে ঢাকার উত্তরে ও দক্ষিণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২টি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকার পশ্চিমে ও দক্ষিণে ২টি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রকল্পগুলো হচ্ছে, কেরাণীগঞ্জ মডেল টাউন প্রকল্প, বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ কেরাণীগঞ্জ মডেল টাউন প্রকল্প, ঢাকা দক্ষিণে কেরাণীগঞ্জ উপজেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প ও ঢাকার পশ্চিমে সাভার উপজেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।সূত্র : বাসস
9
জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে মো. সামিউল হক লিটনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা যুবলীগের সভাপতির পদে এখনো বহাল রয়েছেন তিনি।সভায় জানানো হয়, দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র, নিয়মাবলি এবং সংগঠন পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ করে আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে অংশ নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ অনুচ্ছেদে তাঁকে বহিষ্কার করা হয়।বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। তিনি আরও জানান, যদি কোনো নেতাকর্মী লিটনকে সহযোগিতা করেন, তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় জাতিসংঘকে আবারও খাদ্য সহায়তা কর্মসূচি চালানোর সুযোগ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। গত দুই মাস ধরে সেখানে সংস্থাটির ত্রাণ কার্যক্রম বন্ধ রয়েছে।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়ছে, শুক্রবার জেনেভায় ডব্লিউএফপি'র মুখপাত্র বেটিনা ল্যুশার এ ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষের 'সবুজ সংকেত' মিলেছে বলে সাংবাদিকদের জানান। তবে কবে নাগাদ এ কার্যক্রম আবারও শুরু হবে তার কোন সময়সীমা বা বিস্তারিত জানাতে পারেননি তিনি।মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে এখনও আলোচনা চলছে বলে জানান ডব্লিউএফপি'র মুখপাত্র। তিনি বলেন, 'সেখানকার পরিস্থিতি এখন কেমন প্রথমে তা আমাদের জানতে হবে। তার আগে এ ব্যাপারে বিস্তারিত বলা সম্ভব নয়।'সম্প্রতি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুরা তীব্র অপুষ্টির কারণে রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। এরপর সেখানে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের তরফে এ 'সবুজ সংকেত' এলো।গত ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি সেনা-পুলিশ চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে রাখাইনের উত্তরাঞ্চলে খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ রয়েছে। এর আগে রোহিঙ্গা মুসলমান ও স্থানীয় বৌদ্ধসহ সেখানকার এক লাখ ১০ হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছিল ডব্লিউএফপি।তবে রাখাইনের মধ্যাঞ্চলের ১ লাখ ৪০ হাজার মানুষের মধ্যে এখনও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে ডব্লিউএফপি।রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বার্মিজ সেনাবাহিনীর অভিযানকে 'জাতিগত নিধনযজ্ঞ' হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। রাখাইনে এ অভিযান শুরুর পর গত দুই মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে রয়েছে।
3
আলোচিত রিং আইডির মালিক কানাডা প্রবাসী শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। সোমবার (১১ অক্টোবর) সিআইডির মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার টিমের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এ কথা জানান। তিনি বলেন, রিং আইডির প্রায় ২শ' কোটি টাকা সিআইডির অনুরোধে বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে। তবে রিং আইডির হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ আরও অনেক। সেই টাকা কোথায় জমা আছে তা এখনো জানা যায়নি। সিআইডির এ কর্মকর্তা আরও বলেন, রিং আইডির মালিক শরিফ ইসলাম ও আইরিন ইসলাম কানাডায় অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদে সে সিআইডিকে জানিয়েছে, ২০১৮ সাল থেকে রিং আইডির ইউজার হিসাবে কাজ শুরু করে। গত ৭-৮ মাস আগে সে রিং আইডির এজেন্ট হিসাবে নিয়োগ পায়। তখন থেকে ৬ শতাধিক আইডি বিক্রি করে সে ১ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রতিটি সিলভার আইডি ১২ হাজার টাকা, গোল্ড আইডি ২২ হাজার টাকা, প্রবাসী গোল্ড আইডি ২৫ হাজার টাকা, প্রবাসী প্লাটিনাম আইডি বাবদ ৫০ হাজার টাকা করে নিয়েছে। সিআইডির কর্মকর্তারা বলেন, রিং আইডি কয়েক ধাপে জালিয়াতি করছিল। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করত রিং আইডি। ওই বিজ্ঞাপন দেখলে গ্রাহকেরা টাকা পাবেন এই প্রলোভন দেখিয়েছিলেন তারা। প্রথম দিকে টাকা দিলেও পরে আর গ্রাহকদের টাকা দেওয়া হয়নি।
6
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। গাজীপুরে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং খুলনায় তালুকদার আবদুল খালেক ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। জাহাঙ্গীর আলম দলের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক। অন্যদিকে তালুকদার আবদুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৩ আসনের এমপি। তিনি খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়রও। রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই দুই মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মেয়র পদে দলের ১৭ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়। পরে সর্বসম্মতভাবে দুই মেয়র প্রার্থী ছাড়াও দেশের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। এর আগে শনিবার দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ১৭ জন আবেদন সংগ্রহ ও জমা দেন। এর মধ্যে গাজীপুরে ১০ জন এবং খুলনায় ৭ জন ছিলেন। এদিকে গতকাল বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়েছে। সোমবার দুই সিটিতে মেয়র পদে তাদের প্রার্থী ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছেন।
9
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে ফুসফুসের কার্যক্ষমতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাসন ও দমচর্চাই হতে পারে বড় সহায়। করোনায় আক্রান্তদের দ্রুত নিরাময়ের ক্ষেত্রে ফুসফুস সংক্রমণের বিষয়টি বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো এবং ব্যাকটেরিয়া-ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ইমিউনিটি গড়ে তুলতে করোনাকালে বিশ্বব্যাপী যোগব্যায়াম চর্চার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ফুসফুস সুরক্ষিত থাকলে করোনাভাইরাস সহজে কাবু করতে পারে না। এই বাস্তবতা নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল সপ্তম বারের মতো পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। যোগচর্চা এই উপমহাদেশের কয়েক হাজার বছরের পুরনো বিকল্প চিকিৎসা পদ্ধতি। অধিকাংশ অভিজ্ঞ ডাক্তার এখন ওষুধের নিরাপদ বিকল্প হিসেবে যোগব্যায়াম, প্রাণায়াম ও মেডিটেশনের পরামর্শ দিয়ে থাকেন। যোগব্যায়াম দেহ কোষের মধ্যে এক অভাবনীয় অভ্যন্তরীণ প্রশান্তি ও সমন্বয়ের সৃষ্টি করে। আমাদের মন ও শরীরকে তরতাজা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগব্যায়াম শুধু শরীর ও মানসিক স্বস্তি প্রদান করে না এটা আমাদের শক্তি ও সহনশীলতাকে বাড়ায়। যোগের নানাবিধ উপযোগিতার কারণে সারা বিশ্বের মানুষ একে দৈনিক অভ্যাসে পরিণত করে নিয়েছেন। বিশেষ করে এই মহামারীর সময় যখন মানসিক ও শারীরিক স্বাস্থ্য অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। করোনা সংক্রমণ মানসিক যন্ত্রণা এবং মানসিক স্বাস্থ্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে, সুস্থ থাকার জন্য এবং বিচ্ছিন্নতা ও হতাশার বিরুদ্ধে লড়াই করার জন্য কোটি কোটি মানুষ যোগাসনকে বেছে নিয়েছেন। করোনায় কোয়ারেন্টাইন ও আইসোলেট থাকার সময় এই যোগাসন শারীরিক ও মানসিক শক্তিকে বাড়িয়ে তুলছে বলে প্রমাণিত হয়েছে। যোগব্যায়াম আত্মাকে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উপলব্ধি এনে দেয়। এটি মনকে প্রশান্ত করে এবং মনোযোগ এবং ধৈর্যকে উন্নত করে। নিয়মিতভাবে বিভিন্ন আসন ও প্রাণায়াম দেহের অঙ্গ-প্রত্যঙ্গের ভিতরকার পদ্ধতিকে শুদ্ধ করে তোলে। নিয়মমাফিক যোগব্যায়াম নিয়মিত করলে শরীর থাকবে সুস্থ, মন থাকবে ফুরফুরে, দুশ্চিন্তামুক্ত। করোনার কারণে অনেকেই মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন এবং এ সময় যোগই এই চাপ থেকে উদ্ধার করতে সহায়তা করতে পারে। নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে দমচর্চা ফুসফুসকে সুস্থ রাখে। বিশেষত হাঁপানি বা ক্রনিক ব্রংকাইটিসের রোগীদের ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম উপকারী। এ ছাড়া এতে শিথিলায়ন হয় বা মানসিক চাপ কমে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো এই যোগাসন চিকিৎসা পদ্ধতি। কিন্তু চর্চার সঠিক পথ না জানায় যোগব্যায়ামের পরিপূর্ণ সুফল নিতে পারছেন না সবাই। এই অভাব পূরণের লক্ষ্য নিয়ে নব্বইয়ের দশকে যোগ ফাউন্ডেশন দেশে যোগাভ্যাস চর্চার সূচনা করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে কোয়ান্টাম ফাউন্ডেশন সমাজের সব স্তরে যোগব্যায়াম, প্রাণায়াম ও মেডিটেশনের মাধ্যমে সুস্থ-সফল নীরোগ জীবনাচরণের দীক্ষা দিচ্ছে। সংস্থাটি সরকারি চাকরিতে প্রবেশের বুনিয়াদি প্রশিক্ষণকালে প্রশাসনের নবীন কর্মকর্তাদের ব্যায়াম -প্রাণায়ামের মাধ্যমে সুস্থ জীবনচর্চার প্রশিক্ষণ দেয়।
4
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, লিখতে ও বলতে জানলেই সরকার তাকে ভয় পায়। আমরা চুরির খবরটা জানি, বলতে পারি- তাই সরকার আমাদের ভয় করে। ভয় পেয়ে মুশতাক আহমেদকে জেলে ঢুকিয়েছিল তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডিজিটাল সিকিউরিটি এক জুলুম। এটি মানুষের কথা, মুখ ও লেখা বন্ধ করার আইন। এ আইন মানি না। আমরা এখানে সমবেত হয়েছি, মুশতাক হত্যার বিচারের দাবিতে এবং ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন বাতিলের দাবিতে। মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে মান্না বলেন, জেল কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে, অসুস্থ মুশতাককে আমরা নিয়ে এসেছি। তাজউদ্দীন আহমদ মেডিকেলের চিকিৎসক বলছেন, তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তাহলে তিনি কখন, কোথায় মারা গেছেন? তিনি কারাগারে মারা গেলেন- সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী জানেন? যদি না জেনে থাকেন, তাহলে কেন আপনাদের চাকরি এখনও আছে? সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, নিজেদের নিরাপত্তায় আওয়ামী লীগ সরকার দেশের আইনকে ব্যবহার করছে। এই আইনের শিকার হচ্ছেন সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবীরা। এ বিতর্কিত আইন বাতিল করতে হবে। লেখক মুশতাক যেদিন মারা গেছেন, সেদিন দেশের ইতিহাসে একটি কালো দিন। এই মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভেও সরকার হামলা চালিয়েছে। তাদের রুখতে হবে। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা রাশেদ বলেন, আর যদি একজন সাংবাদিককে নির্যাতন করা হয়, তাহলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আলম ব্যাপারী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
9
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া মোড়ে দু'দিক থেকে আসা চারটি মোটরসাইকেলের দু'টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার কলেজ পড়ুয়া একমাত্র ছেলে ইবনে সাজ্জাদ হৃদয় (১৯) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও সাত জন আহত হয়েছেন। আহতরা হলেন- আল আমিন (৪০), নাজমুল হোসেন (৩০), আলামিন (৩৯), রনি (২০), মাসুদ রানা (৪০), সাব্বির হোসেন (৩০) ও নাজমুল ইসলাম (২২)। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আলামিন, রনি ও সাব্বিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে তিনটি মোটরসাইকেলে ছয় তরুণ হিলিতে যান। বিকেলে সেখান থেকে জয়পুরহাট ফেরার সময় হেলেদুলে মোটরসাইকেল চালাচ্ছিলেন মোটরসাইকেল তিনটির চালক। এসময় দরগাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে হৃদয়কে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় পেছনে থাকা অপর দুই মোটরসাইকেলের চালক ও আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিক আহাম্মেদ জেবাল বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক তরুণ মারা গেছেন। এঘটনায় আহত সাত জনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, তিনটি মোটরসাইকেলে ছয় জন তরুণ হিলিতে গিয়েছিলেন। তারা সেখান থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। উপজেলার দরগাপাড়া নামক স্থানে দুটি মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাত জন আহত হয়েছেন।
6
হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষক খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনো যোগসূত্র খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচতি সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যান একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এমন এক গল্পের বুনটে নির্মিত হলো ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ 'বিলাপ'। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। প্রোডাকশন হাউজ 'কপ ক্রিয়েশন'র ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম 'সিনেমাটিক'-এ স্ট্রিমিং হবে। ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করলেন শবনম ফারিয়া। এটি তার প্রথম ওয়েব সিরিজ। এমনকি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে প্রথমবার কোনো কাজ করা এ অভিনেত্রীর। শবনম ফারিয়া বলেন, 'আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এটার গল্প শুনার পর মনে হয়েছে যে, আমি এই গল্পের পার্ট হতে চাই।' এছাড়া এই ওয়েব সিরিজে জাকিয়া বারী মম এবং রুনা খানকে দেখা যাবে ব্যতিক্রম দু'টি চরিত্রে। তারা ছাড়াও এ ওয়েব সিরিজে রয়েছেন লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমীত সেনগুপ্তসহ অনেকে। সানী সানোয়ার বলেন, 'ওয়ার্ল্ড মিডিয়াতে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে। গল্প বলার নান্দনিক ঢং এবং নির্মাণ-কৌশলে সিনেমাটিক ছাপ থাকার কারণে ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই দর্শক-আগ্রহ এবং মার্কেট চাহিদার উপর ভিত্তি করে 'সিনেমাটিক' নামের দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমরা 'বিলাপ' ওয়েব সিরিজটি নির্মাণের সিদ্ধান্ত নিই। এখন থেকে 'কপ ক্রিয়েশন' নিয়মিতভাবে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও নির্মাণ করবে।' ওয়েব সিরিজের অপর পরিচালক ফয়সাল আহমেদ বলেন, 'এটি ওয়েব ছিল, না সিনেমা ছিল তা আমি এখনো নিশ্চিত না। কারণ কাহিনী, চিত্রনাট্য, অ্যারেঞ্জমেন্টের বিবেচনায় এটি একটি খন্ডিত সিনেমা হিসেবেই আমরা নির্মাণ করেছি, যার মাঝে দর্শকবৃন্দ সিনেমাটিক আমেজ খুঁজে পাবে।' উল্লেখ্য, ওয়েব সিরিজটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মিছিল সাহা এবং স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। মিঠুন দেবনাথের তত্ত্বাবধানে এখন সিরিজটি সম্পাদনার টেবিলে। প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
2
কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ইউক্রেনের চেরনিহিভে রুটির জন্য লাইনে দাঁড়ানো ১০ ইউক্রেনীয়কে হত্যা করেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের মার্কিন দূতাবাস এক টুইটে এ তথ্য জানায়। খবর বিবিসির। টুইটে বলা হয়, আজ চেরনিহিভে রুটির জন্য লাইনে দাঁড়ানো ১০ জনকে গুলি করে হত্যা করেছে রুশ সেনারা। এ ধরনের ভয়ংকর হামলা বন্ধ করতে হবে। এতে আরও বলা হয়, আমরা ইউক্রেনে যে কোনো ধরনের নৃশংস ঘটনার জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে সম্ভাব্য সব প্রচেষ্টা বিবেচনায় রেখেছি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে চেরনিহিভ শহরটি অবস্থিত। শহরের উত্তর দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে রাশিয়ান বাহিনী। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
3
সহজে ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় মডেলের নৌকা ও স্পিডবোট বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। রোববার নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাইবার গ্লাসের (ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক-এফআরপি) তৈরি 'সাপোর্ট' ব্র্যান্ডের নৌকা ও স্পিডবোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। অনুষ্ঠানে আরএন পাল বলেন, 'নদীমাতৃক বাংলাদেশে নৌকা নদীপথে প্রধান গণপরিবহন হওয়ায় এর প্রচুর চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে বর্তমানে কাঠের নৌকা বেশি প্রচলিত। কিন্তু এটি বেশিদিন টিকে না। এর ফলে বারবার পরিবর্তন করতে হয়। এ ছাড়া পানিতে বেশি সময় থাকলে কাঠের গুণগত মানও নষ্ট হয়। ঘন ঘন সংস্কারের কারণে ব্যবহারকারীর অতিরিক্ত খরচ হয়। এটি থেকে মুক্তি দিতে ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমরা ফাইবার গ্লাসের নৌকা বাজারে এনেছি।' সাপোর্ট নৌকার ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) এ আর শামসুর রহমান বলেন, নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিজস্ব কারখানায় উন্নতমানের কাঁচামাল ও অত্যধুনিক মেশিনে আরএফএল সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিডবোট তৈরি করা হয়। বর্তমানে ৫টি মডেলের নৌকা বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম ১১ হাজার ৯০০ টাকা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। এসব নৌকার ধারণক্ষমতা ৪ জন থেকে ৩০ জন। আর স্পিডবোটের দাম ৮ লাখ ১৮ হাজার টাকা এবং ধারণক্ষমতা ১০ জন। তিনি আরও বলেন, যাত্রী পারাপার, মালামাল পরিবহন, পার্কে ব্যবহার, মাছের খাবার দিতে ও মাছ ধরতে এসব নৌকা ও স্পিডবোট ব্যবহার করা যাবে। ভবিষ্যতে ইয়ট ও ইঞ্জিনের বড় নৌকা আনার পরিকল্পনা রয়েছে। অনুমোদিত ডিলার, বেস্ট বাই ও ইজিবিল্ডের শোরুমের মাধ্যমে সারাদেশ পাওয়া যাচ্ছে সাপোর্ট নৌকা ও স্পিডবোট। এ ছাড়া ক্রেতারা চাইলেই কেনাকাটার সাইট অথবা ডটকমের (..) মাধ্যমে সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিডবোট অর্ডার করতে পারবেন। ক্রেতারা এক বছর বিক্রয়োত্তর সেবা পাবেন। সাপোর্ট নৌকার হেড অব সেলস মো. ইখতিয়ার হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
0
সমুদ্রের ঢেউ, ফুরফুরে বাতাস আর ঝলমলে আকাশ। কে না চায়, আরব সাগরের তীরে এমন সুন্দর পরিবেশে স্বপ্নের বাড়ি করতে! আরব সাগরের তীরে এমন স্বপ্নের বাড়ি বানিয়েছেন শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা। সমুদ্রের পাড়ে বলে বাড়ির নাম রাখা হয়েছে 'কিনারা'। বাড়ির ভিতর- বাইরের অংশ সমানভাবে সুন্দর। মুম্বাইয়ের জুহুতে 'হরে রাম হরে কৃষ্ণ' মন্দিরের ঠিক পাশেই তাদের বাড়ি। ঐতিহ্য এবং আধুনিকতা মিলেমিশে একাকার 'কিনারা'য়। বাড়ির অন্দরসজ্জার পুরোটাই শিল্পা নিজের হাতে করেছেন। দেশ-বিদেশ থেকে পছন্দমতো এক একটা ঘরসজ্জার জিনিস এনেছেন নিজে পছন্দ করে। ফেং শুই এবং বাস্তুশাস্ত্র মেনে বাড়ি সাজানো হয়েছে। ড্রয়িং থেকে শুরু করে বেড রুম, সবক্ষেত্রেই মাথায় রাখা হয়েছে ফেং শুই এবং বাস্তুশাস্ত্রকে। প্রাণীর চামড়ার মতো পোশাক খুব পছন্দ করেন শিল্পা। তার ড্রয়িং রুমেও তিনি প্রাণী চামড়ার ছাপ রেখেছেন। বিশালাকার এই ঘরটি ড্রয়িং রুম। অন্য নামী-দামি আসবাবের সঙ্গে জেব্রার ছাপযুক্ত একটি টেবিল ক্লথও রেখেছেন তিনি। এই দরজাটাই শিল্পার স্বপ্নের বাড়ির প্রবেশদ্বার। দরজা ঠেলে ভিতরে ঢুকলেই আলাদা অনুভূতি তৈরি হবে মনে। সিলিংয়ের কারুকার্য, তার আলো, মানানসই ঝাড়বাতি, তার সঙ্গে মানানসই দেওয়ালের নকশা, সবকিছু থেকে সৌন্দর্য ঝলমল করছে। এটা বসার ঘর। ঘিয়ে রঙের সু্ন্দর সোফা সেট রয়েছে। সূর্যের আলো আসার জন্য রয়েছে বড় একটা কাচের জানালা। বসার ঘর থেকে শোবার ঘরের দিকে যেতে হলে এই প্যাসেজই ধরতে হবে। সারা বাড়িতেই খুব হালকা রঙ করেছেন শিল্পা। প্যাসেজের দেওয়ালের একটা অংশ জুড়ে রয়েছে দেওয়াল আলমারি। সেই আলমারি দেশ-বিদেশ থেকে সংগ্রহ করা শো-পিস দিয়ে সাজানো। শিল্পা-রাজের বেডরুম। আকারে অনেকটাই বড়। তিব্বতি দরজা লাগানো হয়েছে এই ঘরে। অন্দরসজ্জায় এটি আলাদা মাত্রা যোগ করেছে। ঘুমে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তাই সাদা পর্দা লাগানো রয়েছে। সকাল সকাল সূর্যের আলোয় ঘুম ভাঙার জন্য রয়েছে দেওয়াল জুড়ে কাচের জানালা। পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিন জন। কিন্তু অতিথিদের কথা মাথায় রেখে ডাইনিং রুম সাজানো হয়েছে। সেখানে রয়েছে বিশালাকার একটি টেবিল। আরামদায়ক সোফা আর ছোট একটা টেবিল। এই ঘরেই পরিবারের সকলে একসঙ্গে বসে টিভি দেখেন। আড্ডা দেন। তাই এর নাম 'ফ্যামিলি রুম'। বালাজির ভক্ত শিল্পা। সে কথা মাথায় রেখে ঘরের একটা অংশে মন্দির করেছেন তিনি। শিল্পা শেঠি গণেশেরও ভক্ত। তাই অন্দরসজ্জায় বিভিন্ন ধরনের গণেশ মূর্তি ব্যবহার করা হয়েছে। বাড়িতে একটা ব্যক্তিগত বারও রয়েছে। শিল্পা এবং রাজ দু'জনেই ক্রিকেটের ভক্ত। তাই বাড়ির এই অংশটা জনপ্রিয় ক্রিকেটারদের সই করা ব্যাট দিয়ে সাজিয়েছেন তারা। সমু্দ্রের একেবারে তীরে তাদের এই স্বপ্নের বাড়ি। বাড়ির বাইরে এবং ভিতর- সব জায়গা থেকেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যায়। সে কারণে পুরো বাড়িতেই বড় বড় কাচের জানালা রেখেছেন শিল্পা। সূত্র: আনন্দবাজার
2
আসন্ন বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত যে খবর মিলেছে, তাতে ফলাফলে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী থাকলেও প্রচণ্ড লড়াইয়ের মুখে পড়তে হবে মমতাকে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিজেপি। পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচন নিয়ে এবিপি আনন্দ ও সিএনএক্সের সর্বশেষ যৌথ সমীক্ষায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার মোট আসন ২৯৪। আর এই রাজ্যের লোকসভার আসন ৪২। ২৩ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বিধানসভার ১১২টি কেন্দ্রে ভোটারদের মনোভাব জানতে যৌথভাবে সমীক্ষা চালায় এবিপি আনন্দ ও সিএনএক্স। ৮ হাজার ৯৬০ জন পুরুষ ও নারী ভোটারের ওপর চালানো এই জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গতকাল সোমবার রাতে। সমীক্ষার ফলাফলে বলা হয়, ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে মূল লড়াই হবে শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির। তবে এখন পর্যন্ত যে ফলাফল উঠে এসেছে, তাতে মনে করা হচ্ছে, তৃণমূল পেতে পারে ১৪৬ থেকে ১৫৬ আসন। বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২১ আসন। আর কংগ্রেস-বাম জোট পেতে পারে ২০ থেকে ২৮টি আসন। রাজ্যে সরকার গড়তে হলে প্রয়োজন ১৪৮টি আসন। সমীক্ষায় আরও বলা হয়, তৃণমূল ৪২ শতাংশ, বিজেপি ৩৭ শতাংশ এবং বাম-কংগ্রেস ১৭ শতাংশ ভোট পেতে পারে। তবে সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। বিজেপি পেয়েছিল ৩টি আসন। আর কংগ্রেস ও বামদল মিলে পেয়েছিল ৭৬টি আসন। ফলে ২০১৬ সালের আলোকে দেখতে গেলে, দেখা যাচ্ছে তৃণমূলের ভোট কমছে। কমছে বাম ও কংগ্রেসের ভোট। তবে বাড়ছে বিজেপির ভোট। গত ২০১৬ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ১০ দশমিক ২ শতাংশ ভোট, কংগ্রেস-বামদল পেয়েছিল ৩২ শতাংশ ভোট। সমীক্ষায় এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভোটাররা কাকে দেখতে চান-এই প্রশ্নের জবাবে ভোটারদের ৩৮ শতাংশ বলেছেন মমতার নাম। দিলীপ ঘোষের নাম বলেছেন ১৯ শতাংশ ভোটার। শুভেন্দু অধিকারীর নাম বলেছেন ১০ শতাংশ ভোটার। প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে যোগদান করা উচিত হবে কি না, সেই প্রশ্নের জবাবে ৭৭ শতাংশ ভোটার হ্যাঁ বলেছেন। মমতার আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে, এ কথা বলেছে ২০ শতাংশ ভোটার। কমেছে বলেছেন ৩৮ শতাংশ ভোটার। আর একই আছে বলেছেন ৩৯ শতাংশ ভোটার। আর নির্বাচনী ইশতেহারে সিএএ ও এনআরসি চালুর প্রতিশ্রুতি দিলেও আপনি কি আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন-এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৩৮ শতাংশ ভোটার। না বলেছেন ৫৪ শতাংশ ভোটার।
3
প্রকৃতির অপরূপ লীলাভূমি বৃহত্তর সিলেট। এই বিভাগেরই একটি গুরুত্বপূর্ণ জেলা হবিগঞ্জ। প্রকৃতি অকৃপণভাবে সাজিয়েছে হবিগঞ্জকে। খোয়াই, করাঙ্গী, সুতাং, সুনাই, রত্না, ভেড়ামোহনা, কুশিয়ারা, বিবিয়ানা নদীবিধৌত এই জনপদ। এর একদিকে বিস্তীর্ণ হাওর অপরদিকে বনজ ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পাহাড়ি এলাকা। প্রকৃতির রম্য নিকেতন বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জ। পাহাড়, হাওর, নদী, চা ও রাবার বাগান, বনজসম্পদ, গ্যাসসহ অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, খাসিয়া, টিপরা উপজাতি এবং মণিপুরি সম্প্রদায়ের বসবাসে সমৃদ্ধ হবিগঞ্জ। ৮টি উপজেলা, ৭৭টি ইউনিয়ন ও ৬টি পৌরসভাসহ ২ হাজার ১৯৬টি গ্রামের জনসংখ্যা ১৮ লক্ষাধিক। ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমায় এবং ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়।পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে তেলিয়াপাড়া চা-বাগানে ম্যানেজার বাংলোর পাশে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত বুলেট আকৃতির ব্যতিক্রমধর্মী স্মৃতিসৌধ রয়েছে। স্বাধীনতাযুদ্ধের পর এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। স্মৃতিসৌধের পাশেই মনোরম লেক। স্মৃতিসৌধের পর পুরোনো মহাসড়ক ধরে আরও কিছুদূর এগিয়ে গেলে রঘুনন্দন পাহাড়ের অবস্থিত সাতছড়ি ফরেস্টরেঞ্জ অফিস। এখানে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। ২০০৫ সালে ২৪৩ হেক্টর ভূমির ওপর প্রতিষ্ঠিত হয় এই জাতীয় উদ্যান। এখানে রয়েছে ১৯৭ প্রজাতির জীব, যার মধ্যে ১৪৯ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী জীব, ১৮ প্রজাতির সরীসৃপ ও ৬ প্রজাতির উভচর জীব। এই জাতীয় উদ্যান ঘিরে আছে ৯টি চা-বাগান, পাশেই রয়েছে পাম তেলের বাগান।বন বিভাগের ব্যবস্থাপনায় স্থাপিত আগরগাছ, বাঁশ ও বেত চাষ প্রকল্প। সাতছড়ি এলাকায় রয়েছে ২০টি টিপরা পরিবারের বসবাস। তারা জুম চাষ করে এবং বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। ১৯৬৪ সালে নির্মিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেরআওতাধীন শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাওয়ার প্ল্যান্টের পাশে রয়েছে বেসরকারি উদ্যোগে স্থাপিত আরও দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর পূর্ব পাশে রয়েছে ২০৪০ একর এলাকাজুড়ে স্থাপিত শাহজিবাজার রাবার চাষ প্রকল্প; দক্ষিণে রয়েছে হবিগঞ্জ গ্যাসফিল্ড। গ্যাসফিল্ড এলাকায় ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিজ উদ্যোগে ৭ একর এলাকায় গড়ে উঠেছে নয়নাভিরাম ফ্রুটস ভ্যালি। এতে বিভিন্ন জাতের ঔষধি, ফুল ও ফলের ২০০ প্রজাতির গাছ, রং-রেঙের পোষা পাখি রয়েছে। প্যাগোডা আকৃতির পাকা প্যাভিলিয়ন, রেস্ট হাউস এখানকার অন্যতম আকর্ষণ। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ ভ্যালি পরিদর্শন করা যায়। মহাসড়কের পশ্চিম পাশে বির্স্তীণ এলাকাজুড়ে ইদানীং তৈরি হচ্ছে দেশের বড় বড় শিল্পকারখানার অঙ্গ প্রতিষ্ঠান। শাহজিবাজার থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে উত্তর-পশ্চিম দিকে রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে রয়েছে সুলতানি আমলে নির্মিত শংকর পাশা শাহি মসজিদ; যা তখনকার সময়ের অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করছে।যেতে পারেন, বাহুবল উপজেলার ফয়েজাবাদ পাহাড়ে। পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি এলাকায় রয়েছে ১২৫টি খাসিয়া পরিবারের বসবাস। নিকটবর্তী মুছাই ও বৈরাগী খাসিয়াপুঞ্জিতে রয়েছে কয়েকটি খাসিয়া পরিবার। এই উপজাতিদের পুঞ্জিপ্রধান 'মন্ত্রীর' অনুমতি নিয়ে খাসিয়া পুঞ্জিতে গেলে এদের জীবনযাত্রার বৈচিত্র্য দেখা যায়। আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি বাজারে প্রায় সারা বছরই আনারস ও লেবু পাইকারিদরে বিক্রি হয়। এ এলাকায় প্রচুর কাঁঠালও উৎপাদন হয়। এখানে রয়েছে রশিদপুর গ্যাস ফিল্ড, রাবার ও চা-বাগান। আলিয়াছড়া থেকে চুনারুঘাটের দিকে এগিয়ে গেলে পথে পড়বে মুরারবন্দ মাজার শরিফ। এখানে হজরত শাহজালাল (র.) সফর সঙ্গীদের অন্যতম হজরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহশালার (র.) এবং হজরত কুতুবুল আউলিয়াসহ অনেক পীর-আউলিয়ার মাজার। মাজার এলাকায় শত শত জামগাছ দেখে মনে হবে কোনো অভিজ্ঞ উদ্যান বিশেষজ্ঞ পরিকল্পিতভাবে এই গাছগুলো রোপণ করেছেন। জানা যায়, প্রাকৃতিক নিয়মেই এই গাছগুলো জন্মেছে। হবিগঞ্জের বাজারে মুরারবন্দের সু-স্বাদু জামের কদর অনেক বেশি। মাজার দেখা শেষে আরও দক্ষিণে চলে যেতে পারেন সীমান্তবর্তী বাল্লা রোডে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ও আহমদাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী মণিপুরি জনগোষ্ঠীর বসবাস। শিক্ষা ক্ষেত্রে মণিপুরিরা এগিয়ে যাওয়ায় দেশের মূল জনগোষ্ঠীর সঙ্গে তারা বিভিন্ন অফিস-আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এখানকার কালেঙ্গা পাহাড়ে রয়েছে কয়েকটি টিপরা পরিবার। রেমায় রয়েছে বন্য প্রাণী ও জীবজন্তু সংরক্ষণ প্রকল্পের আওতায় স্থাপিত অভয়ারণ্য। সীমান্তবর্তী এলাকা বাল্লায় খোয়াই নদীর এপারে দাঁড়িয়ে ওপারে ভারতের খোয়াই মহকুমা শহরের একাংশ দেখা যায়। ফেরার পথে বিকল্প সড়কে চাঁনপুর চা-বাগান ঘুরে আসা যায়। শহরের উত্তর দিকে ২২ কিলোমিটার দূরবর্তী উপমহাদেশের সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং। বহিঃশক্রর আক্রমণ থেকে গ্রামকে রক্ষার জন্য খননকৃত গড়ের খালবেষ্টিত বানিয়াচং গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। এখানে রয়েছে রাজা গৌড়গোবিন্দের বংশধরদের প্রাসাদের ধ্বংসাবশেষ, সুলতানি আমলে নির্মিত বিবির মোকাম ও পুরানবাগ মসজিদ। এ ছাড়া গ্রামের মাঝখানে রয়েছে ইতিহাস খ্যাত রানি কমলাবতীর দিঘি, যা সাগরদিঘি নামেও পরিচিত। বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১০ মাইল দূরে রয়েছে প্রাচীন বিথঙ্গল আখড়া। ত্রিপুরার মহারাজা প্রতিবছরই এ আখড়ায় আসতেন। এইআখড়ায় যাওয়ার জন্য বর্ষাকালই উপযুক্ত সময়। তখন শহরের পার্শ্ববর্তী কালারডোবা নৌকাঘাট থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করে ১ ঘণ্টায় বিথঙ্গল যাওয়া যায়। বর্ষাকালে হবিগঞ্জের ভাটি অঞ্চলের আরেকরূপ। চারদিকে শুধু অথৈ পানি। হাওর এলাকায় দূরের গ্রামগুলোকে দেখে মনে হয় যেন পানির ওপর হাঁস ভাসছে। বর্ষায় সারা দিনের জন্য ইঞ্জিন নৌকা ভাড়া করে বানিয়াচং ও আজমিরীগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকা পরিদর্শনকালে মাছ ধরা, নৌকাবাইচসহ বর্ষার শাশ্বত রূপ দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন। নাগুড়ায় রয়েছে দেশের প্রাচীনতম ধান গবেষণা কেন্দ্র। পাশেই রয়েছে ব্যক্তি উদ্যোগে স্থাপিত শচীন্দ্র কলেজ। নাগুড়া থেকে ১৫ মাইল উত্তরে নবীগঞ্জ উপজেলা সদর। এই উপজেলা 'লন্ডনি উপজেলা' হিসেবে খ্যাত। এখানকার জনসংখ্যার একটি উল্লেখ্যযোগ্য অংশ ইংল্যান্ডে বসবাস করছে। নবীগঞ্জ থেকে পূর্ব দিকে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিবিয়ানা গ্যাসফিল্ড। বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগান। ১৯৬২ একর এলাকাজুড়ে এই বাগানে রয়েছে ২ সহস্রাধিক রাবারগাছ। পাশেই রয়েছে বৃন্দাবন চা-বাগান। জেলায় চাবাগানের সংখ্যা ২৪টি। রূপাইছড়া থেকে বের হয়ে আরও কিছুদূর এগিয়ে গিয়ে মধুপুর চা-বাগানের নিকটস্থ পাহাড়িয়া এলাকায় বেসরকারি উদ্যোগে নির্মিত দ্য প্যালেস রিসোর্ট ও স্পাদেখে যেতে পারেন। আন্তর্জাতিক মানসম্পন্ন থাকা-খাওয়া ও বিনোদনের সুযোগসংবলিত এই রিসোর্টটি ইতিমধ্যেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৃতির লীলা ভূমি বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ জেলা হবিগঞ্জের পর্যটন স্পটগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এ জেলা সারা দেশে পর্যটন জেলা হিসেবে পরিচিতি লাভ করবে।মনসুর উদ্দিনআহমেদ ইকবাল সাংবাদিক
5
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। ফের করোনার 'হটস্পট' হয়ে উঠছে এ উপজেলা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত একাধিক রোগী। তবু স্বাস্থ্যবিধি মানতে এখনও উদাসীন মানুষ। স্থানীয় প্রশাসনের নিয়মতি নজরদারি না থাকায়, হাট-বাজারে মাস্ক ছাড়াই ঘুরছেন সবাই। কোথাও বালাই নেই স্বাস্থ্যবিধির। বিপনি বিতান, হাটে-ঘাটে সেই স্বাভাবিকসময়ের চিত্র। ভাইরাস মহামারির উর্ধ্বগতি ঠেকাতে স্বাস্থ্যবিধিসহ নানাবিধি নিষধ জারি থাকলেও তা মানছেন না কেউ। সচেতন মহল বলছেন, এখনই সচেতন না হলে গেল বছরের মতো নাজুক হতে পারে এ উপজেলার করোনা পরিস্থিতি। এ দিকে দীর্ঘ বিতরতির পর গত মে মাসে হঠাৎ বৃদ্ধি পায় করোনাভাইরাসের প্রকোপ। কেবল এ মাসেই আক্রান্ত হন উপজেলার ৬১ জন নারী-পুরুষ। এখনওপ্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত একাধিক রোগী। গেল ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ নারী। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩শ ৪০ জনে। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩শ জন। বর্তমানে হোম আইসোলেশেনে আছেন ২৮জন করোনা আক্রান্ত রোগী। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ বলেন, মাস্ক পরা বাধ্যতামূলকসহ স্বাস্থ্যবিধি পালনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিডি প্রতিদিন/আল আমীন
6
উৎপাদিত দেশীয় পণ্যের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র্য আনার জন্য শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী এবং অন্যন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দিয়েছেনরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯' অনুষ্ঠানে ধারণকৃত এক ভিডিও বক্তব্যে একথা বলেন। খবর বাসসের রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধির ফলে দেশে উৎপাদিত শিল্প পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই পণ্যের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান শিল্পোদ্যোক্তাদের শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। তিনি বলেন, শিল্পোদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেন, নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা খাতের উপর নির্ভরশীল না হয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক গতিধারার সঙ্গে তাল মিলিয়ে শিল্পোৎপাদনে বহুমুখী ধ্যান-ধারণা প্রয়োগ করতে হবে। শিল্পায়নের সঙ্গে সঙ্গে পরিবেশের ব্যাপারেও যত্নশীল হওয়ার তাগিদ দিয়ে আবদুল হামিদ বলেন, উৎপাদনশীলতা বাড়াতে শ্রমিকদের শ্রম ও দক্ষতা অপরিহার্য। এ জন্য মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের জন্য কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, কর্মসংস্থানের জন্য প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। সরকারের নানাবিধ উন্নয়ন কর্মপরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১শ'টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি বলেন, এসব অর্থনেতিক অঞ্চলে একটি বড় অংশ বেসরকারি উদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেওয়া হচ্ছে। ইকোনোমিক জোনে শিল্প স্থাপন করা হলে কর রেয়াতসহ প্রদেয় বিভিন্ন প্রণোদনা দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সমভাবে ভোগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকার উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বিগত এক যুগে বাংলাদেশে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের আলোকেই বর্তমানে বাংলাদেশের শিল্পায়নের ধারা এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি পণ্য বহুমুখীকরণ, বিনিয়োগ সহায়ক কর ও শুল্ক কাঠামো নির্ধারণ ও সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ প্রণোদনাসহ সরকারের বিভিন্ন উদ্যোক্তাবান্ধব ও সৃজনশীল কর্মসূচির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি সম্মাননাপ্রাপ্ত সব শিল্প প্রতিষ্ঠান ও শিল্পোদ্যোক্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আশা করেন এ উদ্যোগ জ্ঞানভিত্তিক শিল্পায়নের চলমান ধারাকে আরও সুসংহত করবে এবং সামগ্রিক জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং অনুষ্ঠানের সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বক্তব্য রাখেন।
6
প্রখ্যাত ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। কীর্তিমান এই কোচ বহুদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। আট দিন চিকিৎসা শেষে বাসায়ও ফিরেছিলেন তিনি। এরপর ফেসবুকে লেখেন, 'মুঠো মুঠো ওষুধ, বাড়তি অক্সিজেনের ব্যবস্থা আর নানা বিধিনিষেধ দিয়ে ডাক্তার বাড়ি পাঠিয়েছেন। বিপন্ন ফুসফুস নিয়ে আরও কিছুদিন ঠেলাধাক্কার জীবনযাপনের অনুশীলন করতে হবে। সবাই শুভকামনা রাখবেন।'কিন্তু কদিন না যেতেই আবারও শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে গত ১৫ সেপ্টেম্বর পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদ চৌধুরীকে। সেখানে আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাঁকে এবার ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।জালাল আহমেদ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর রাখা বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত দুপুর ১২টার দিকে বলেন, 'শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে (জালাল চৌধুরী) কাল রাত আড়াইটায় ভেন্টিলেশনে নেওয়া হয়। একটু আগে চিকিৎসকেরা তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, ভেন্টিলেশনে যদি উন্নতি হয় এবং শরীর যদি সাড়া দেয়, সে ক্ষেত্রে তাঁরা আগামীকাল একটি পরীক্ষা করাবেন। এরপর বাকিটা বলা যাবে।'জালাল চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দেশের বাইরে থাকা তাঁর সন্তানেরা সোমবার দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
12
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, টমটমে রোহিঙ্গা চালক ও সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে। অদক্ষ রোহিঙ্গা চালকেদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, একই সঙ্গে বাড়ছে যানজটও। শুধু টেকনাফ পৌর শহর নয়, হ্নীলা, বাহার ছড়া, সাবরাং, ও হোয়াইক্যং বাজারে এসব চালকেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র তল্লাশি করাসহ বিভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন দেওয়া এবং দিকনির্দেশনামূলক অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।সরেজমিনে দেখা যায়, শনিবার টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে থ্রি হুইলার, সিএনজি চালিত অটোরিকশা, টমটম চালক ও সহযোগীদের বিরুদ্ধে এনআইডি কার্ড এবং কাগজপত্র চেক করা হচ্ছে। এ সময় যেসব যানবাহন চালকদের লাইসেন্স, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ড পাওয়া যায়নি, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ট্রাফিক পুলিশ বলছে, 'অন্যান্য উপজেলার চেয়ে টেকনাফ অনেকটা ভিন্ন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে অবৈধভাবে রোহিঙ্গারা প্রতিনিয়ত টেকনাফ পৌর শহরের অলি গতিতে থ্রীই হুইলার, সিএনজি ও টমটম চালাচ্ছে। আবার অনেকে এসব যানবাহন নিয়ে মাদক বহন করছে। ফলে অদক্ষ রোহিঙ্গা চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, বাড়ছে যানজটও।শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌর শহরে বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া ও এটিএসআই খোরশেদ আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় একশত টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড চেক করেছেন। গত কয়েক দিনের অভিযানে পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এরপরও বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা চালক বা হেলপারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ।এ সব তথ্য নিশ্চিত করে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন বলেন, 'টেকনাফ ট্রাফিক পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় ১০০ টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড যাচাই-বাঁচাই করেছি। কয়েক দিনের অভিযানে টেকনাফ পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।'
6
মাতৃভাষাকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছে এ দেশের সূর্য সন্তানেরা। সেই আত্মদানের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা নিজেদের মাতৃভাষার প্রতি এখনো উদাসীন। তবে অনেকেরই রয়েছে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা। নিজের মাতৃভাষাকে নিয়মিত চর্চা ও যত্ন করেন তারা। বর্ণমালা ও হস্তাক্ষরে প্রতি রয়েছে তাদের গভীর ভালোবাসা। তেমনি একজন প্রান্তিক কবি ও আদর্শ শিক্ষক আব্দুস সাত্তার (৬০)।আব্দুস সাত্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার নিভৃতে পয়লা গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত সেই শৈশব থেকেই। এলাকায় আদর্শ শিক্ষক ও কবি হিসেবে পরিচিত।আব্দুস সাত্তার খুব ছোট বেলা থেকে বর্ণমালা ও হাতের লেখার প্রতি যত্নশীল। তিনি কথা বলার সময় ও লেখার সময় নিজের ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগের চেষ্টা করেন। তার চমৎকার হাতের লেখা দেখে অনেকে বিমোহিত হন। সুন্দর হস্তাক্ষরের জন্য বাংলা একাডেমি, জেলা শিল্পকলা পুরস্কার, বেতার বাংলাসহ বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন তিনি।সরেজমিনে তার বাসায় গিয়ে দেখা যায়, তার হস্তাক্ষরে লিখিত ডায়েরি ও কবিতার পাণ্ডুলিপিতে শত শত লেখা। প্রথম দেখায় যে কেউ ভেবে নেবে লেখাগুলো কম্পিউটারে কম্পোজ করা। প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে সবাই কম্পিউটার আর ট্যাবলেট জাতীয় স্মার্ট ইলেকট্রনিকস ডিভাইসগুলোতে যখন লেখালেখি করছে, তখন কাগজ কলমে বিশেষ যত্নসহকারে লিখছেন তিনি। এ হস্তাক্ষরে সুন্দর লেখাগুলো প্রমাণ করে মাতৃভাষা ও বর্ণমালার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা।ঘিওর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, 'হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায় এ কথাটি এক সময় সকলের কাছেই প্রচলিত ছিল, তবে সম্প্রতি এ কথা সচরাচর শোনা যায় না। কারণ চিঠি লেখা, বিশেষ বার্তা লেখা, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে এখন হাতের লেখার চেয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার হয় বেশি। যার ফলে দিনের পর দিন হাতের লেখা সুন্দর হওয়ার চাপটা কমে এসেছে।' এ বিষয়ে আব্দুস সাত্তার বলেন, 'আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, তখন থেকেই হাতের লেখার প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা জন্মে যায়। পেছনে উৎসাহদাতা হিসেবে বাবা-মা, বড় ভাই-বোন, শিক্ষকমণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীগণ কাজ করেছেন। যে কোনো ভালো হাতের লেখা দেখলে আমারও ইচ্ছে জাগত ওরকম কিংবা ওর চেয়ে আরও ভালো করে লিখতে। এখনো আমার প্রিয় বস্তুর তালিকায় কাগজ কলম কালি বিশেষ স্থান দখল করে আছে।'আব্দুস সাত্তার আরও বলেন, 'ভাষার প্রতি ভালোবাসার দায়বদ্ধতা নিয়ে চেষ্টা করি আপন ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগের এবং একই সঙ্গে সুন্দর হস্তাক্ষরে মনের মাধুরী মিশিয়ে লিখতে। কতটুকু সফল তা আমি জানি না, তবে হলফ করে বলতে পারি আমার আন্তরিকতায় কোনো কমতি নেই।'শিক্ষক আব্দুস সাত্তারের চাওয়া সুন্দর হাতের লেখা শেখার জন্য যেন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
6
দিনাজপুরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'লেখাপড়ার পাশাপাশি সুস্থ মানসিকতা গড়ে তুলতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন। আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক বিজ্ঞানমনস্ক, সুস্থ-সবল জাতি গঠন। সে লক্ষ্যকে স্থির রেখে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।' আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ শহীদ বড়ময়দানে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উদ্যোগে দিনাজপুর শিক্ষাবোর্ডের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। এসময় ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, 'দীর্ঘদিন করোনার কারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারিতে আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার কারণে মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছে।' বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শনী উপভোগ করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। মঙ্গলবার থেকে ১৯ মার্চ পর্যন্ত অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল ট্রেনিস ও সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের আটটি শিক্ষা বোর্ডের আওতায় চারটি অঞ্চল থেকে ৬টি ভেনুতে ৮২৪জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ৫০তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ছিল 'সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গণ'। আগামী ১৯ মার্চ এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এরপর সোমবার দুপুর দেড়টায় শহরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলের ৪তলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সরকার কৌশলী অবস্থান নিয়েছে। মনে রাখতে হবে, বিশ্বে মিয়ানমারেরও কিছু শক্তিশালী বন্ধু আছে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তেনে বিআরটিসি শ্রমিক-কর্মচারী লীগের আয়োজনে শোকদিবসের আলোচনা সভায় এসব কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের তরফ থেকে এর আগে বেশ কয়েকবার বলা হয়েছিল যুদ্ধের উস্কানি দিচ্ছে মিয়ানমার। শুক্রবার একই ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ যুদ্ধের পথে যাবে না। আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে। রোহিঙ্গা সংকট একটি জটিল সমস্যা। যুদ্ধ পরিহার করে ঠাণ্ডা মাথায় আলাপ-আলোচনা করে এর সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা নিজ দেশ মিয়ানমারে ফিরতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন শুরু হয়নি। রোহিঙ্গারা দেশে ফেরার পূর্বশর্ত হিসেবে নিজ ভূমিতে নিরাপত্তা, নাগরিকত্বসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। প্রত্যাবাসন শুরু না হওয়ার জন্য মিয়ানমারকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, দেশটির সরকার রোহিঙ্গাদের আবাসস্থল রাখাইন রাজ্যে নিরাপদ পরিবেশ সৃষ্টি করেনি, নাগরিকত্বের বিষয়টি সুরাহা করতে পারেনি। তাই রোহিঙ্গারা মিয়ানমারকে বিশ্বাস করতে পারছে না। এই দায় মিয়ানমারকে নিতে হবে। প্রত্যাবাসন শুরু না হওয়ায় বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারকে দায়ী করেছে। একে সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলছে। এর জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক কারণে আজকের বিশ্বে মিত্রতা হয়। এ কারণে মিয়ানমারের কিছু শক্তিশালী বন্ধু রয়েছে। তাই বাংলাদেশকে কৌশলের সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে হচ্ছে। এখানে কূটনৈতিক ব্যর্থতার কিছু নেই। জাতিসংঘ, ইউরোপসহ আন্তর্জাতিক সমর্থন আদায়ে শেখ হাসিনা সরকার যতটা সাফল্য অর্জন করেছে, তা অন্য কোনো দেশ পারেনি। গত শুক্রবার কক্সবাজারে স্থানীয় যুবলীগ নেতা খুন হয়েছেন। তার সন্দেহভাজন খুনিরা রোহিঙ্গা বলে ধারণা করছে পুলিশ। একে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের সবাই নিরীহ-শান্ত নয়। তাদের মধ্যে হতাশা আছে, বেপরোয়া মনোভাবও আছে। দুর্নীতিমুক্ত না হলে বিআরটিসি লাভের মুখ দেখবে না : লোকসানে ধুঁকতে থাকা বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিমুক্ত না হলে বিআরটিসি লাভের মুখ দেখবে না। লাভের গুড় এখানে পিঁপড়ায় খেয়ে ফেলে। যারা ওপরে আছেন, ভাগাভাগি তারাই করেন। দুর্নীতি বন্ধ হলে বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান হতে পারবে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সভাপতিত্ব করেন বিআরটিসি শ্রমিক-কর্মচারী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের। বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
9
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসায় রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এদিন পুলিশ ভ্রাম্যমাণ আদালত ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেছেন। ট্রাফিক বিভাগ ৪৪১টি যানকে মোট ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে তৎপর র্যাব সদস্যরা। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করে র্যাব ।এ সময় টহল দেয় র্যাবের ১৮০টি দল। জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশির্যাবের২৭টি ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করায়র্যাবেরভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে ১ লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়। কেউ মানছেন, কেউ দেখান অজুহাত করোনার সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কম। চোখে পড়েছে শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত গাড়িতে ভাড়ায় যাত্রী বহনের অভিযোগও পাওয়া গেছে। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি রেখেছিল পুলিশ,র্যাব,সেনাবাহিনী ও বিজিবি। তাই ছাড় পাননি আইন অমান্যকারীরা। কারওয়ান বাজার মোড়ে কর্তব্যরত সার্জেন্ট মতিউর রহমান সমকালকে বলেন, অনেকে ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকায় ফেরেননি, আবার অনেকে ঢাকায় থাকলেও ঘরেই রয়েছেন। এ কারণে মূল সড়কে যানবাহন ও জনচলাচল কম রয়েছে। আশার ব্যাপার হলো, এবার মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। শনিবার দুপুরে কারওয়ান বাজার মোড়ে চেকপোস্টে একটি প্রাইভেটকার থামান কর্তব্যরতরা। আরোহী নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তবে যাচাইয়ের স্বার্থে পুলিশ সদস্য জানতে চান, তিনি আসলেই চিকিৎসক কিনা, এমন কোনো পরিচয়পত্র আছে? এতে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরেন। পরে অবশ্য তিনি পরিচয়পত্র দেখান এবং উপস্থিত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করেন। ফার্মগেট মোড়েও রয়েছে পুলিশের চেকপোস্ট। সেখানে পুলিশের সামনেই 'জনপ্রশাসন মন্ত্রণালয়' লেখা একটি বাস থেমে ভাড়ার বিনিময়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর কথা বলে লোক তুলছিল। পুলিশ তৎপর হওয়ার আগেই বাসটি চলে যায়। এই পয়েন্টে দায়িত্ব পালন করা সার্জেন্ট রফিকুল ইসলাম সমকালকে বলেন, পুলিশকে নানাভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই চেষ্টা সফল হচ্ছে না। আবার মানবিক কারণে অনেককে ছেড়ে দিতে হয়। অনেকেই আত্মীয়-স্বজনের অসুস্থতা বা মৃত্যুর কথা বলেন- তাৎক্ষণিকভাবে এত কিছু যাচাই করার সুযোগ থাকে না। আবার তাদের বক্তব্য সঠিক হলে আটকে রাখাটাও ঠিক হবে না। পুলিশের এই কর্মকর্তা জানালেন, চেকপোস্টে থামানোর পর কেউ কেউ ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেন, তবে জিজ্ঞাসাবাদ করতে গেলে দেখা যায় তা ভুঁয়া। রফিকুল ইসলাম বলেন, একটি ঘটনায় ২০১৭ সালের একটি প্রেসক্রিপশন দেখান এক ব্যক্তি। রোগী কোথায় জিজ্ঞেস করলে তিনি জানান, বাড়িতে রয়েছে। তাহলে ডাক্তার কীভাবে দেখবেন? জবাবে ওই ব্যক্তি জানান, ভার্চুয়ালি দেখবেন ডাক্তার। ভাড়ায় চালিত গাড়িতে চলছে যাত্রী পরিবহন লকডাউনে ভাড়ায় যাত্রীবাহী যান চলাচল নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। মোটরসাইকেল ও প্রাইভেটকারে অতিরিক্ত ভাড়ায় যাত্রী বহন করা হচ্ছে। ময়মনসিংহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ফিরোজ হাসান জানান, ঈদের ছুটিতে ঢাকায় এসেছিলেন। তবে রোববার জরুরিভিত্তিতে তাকে কর্মস্থলে যেতে বলা হয়েছে। কীভাবে যাবেন কোনো ধারণা ছিল না। শনিবার সকালে বের হওয়ার পর আগারগাঁওয়ে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল পান। ৪৫০ টাকা ভাড়ার বিনিময়ে তাকে আবদুল্লাহপুর পৌঁছে দেন চালক। পথে কোথাও তাকে পুলিশি বাধার মুখে পরতে হয়নি। পরে হেঁটে টঙ্গী ব্রিজ পার হয়ে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারে ময়মনসিংহ পৌঁছান। বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক এমন কিছু প্রাইভেটকার আটকানো হয়েছে বলে জানালেন পুলিশ কর্মকর্তারা। তবে তারা সবাই নানারকম জরুরি কাজের কথা জানিয়েছেন। ফলে বেশিরভাগই ছেড়ে দেওয়া হয়েছে।
6
রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনে কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বন্দরনগরী ওডেসার বাইরের পোডিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় সাতজন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন।রাশিয়া-ইউক্রেন সংকট: সামরিক শক্তিতে ইউক্রেন কতটা পিছিয়েমারিউপোল শহরে বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ।ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া: কার সামরিক শক্তি কেমনএরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাঁদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছে।রাশিয়া-ইউক্রেনসম্পর্কিত খবর আরও পড়ুন:রাশিয়া-ইউক্রেন সংকট যেভাবে যুদ্ধে গড়াল৫০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনেরযে কারণে ইউক্রেনে হামলা চালাল রাশিয়ারাশিয়ার ৫টি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনেরইউক্রেনে সেনা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবেইউক্রেনে হামলার ঘোষণার পর বাড়ল তেলের দামযুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবেরাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবেইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ারাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবেপুতিনকে ফোন করেও জবাব পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্টযুদ্ধ ঘোষণা করল ইউক্রেনওযুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন
3
শাবনূর বর্তমানে অভিনয়ে না থাকলেও তার আবেদন কমেনি। ঢাকাই সিনেমার ইতিহাসের অন্যতম সেরা নায়িকা শাবনূর প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসেন। তার পরিচালিত 'চাঁদনী রাতে' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে শাবনূরের যাত্রা শুরু। প্রথমে ব্যর্থ হলেও সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সময়ের নন্দিত এই নায়িকা। এরপর তার সিনেমা সুপার হিট হতে থাকে। রিয়াজ, শাকিল খান, ফেরদৌস আহমেদ ও শাকিব খান সঙ্গেও জুটি বেঁধে কখনো পিছিয়ে পড়তে হয়নি তাকে। শাবনূরের অভিনয় করা বহু সিনেমার মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে ১০টি সিনেমা। স্টাইলিশ, মুডি সালমান ও শাবনূরকে এ সিনেমায় ধনী-গরীবের প্রেমের গল্পে তৈরি হয় তোমাকে চাই (১৯৯৪) ছবিটি। এই চলচ্চিত্রের বিশেষ করে 'ভাল আছি ভাল থেকো' গানটি সারা ফেলে দেশজুড়ে। ১৯৯৫ সালে নির্মিত স্বপ্নের ঠিকানা ছবিটি সারা ফেলেছে আপামর মানুষের কাছে। ১৯৯৮ সালে বিয়ের ফুল ছবিটি মতিন রহমান পরিচালিত এ চলচ্চিত্রটি মুম্বাইয়ের 'দিওয়ানা'র অফিসিয়াল রিমেক। শাবনূরের অভিনয় ও গানই এ সিনেমার প্রাণ। এর মধ্যে 'তোমায় দেখলে মনে হয়' গানটি এখনো জনপ্রিয়। এ সিনেমাতে পরিণত অভিনয়শৈলীতে শাবনূরের ভিন্ন দুটি দিক দর্শকের মনে দাগ কাটে ১৯৯৯ নারীর মন অভাবনীয় সাফল্যে নিয়ে আসে। এতেও শাবনূরের নায়ক হিসেবে পর্দায় আসেন রিয়াজ ও শাকিল খান। এটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছিলো তেমনি অন্যদিকে জনপ্রিয়তার আঁকাশ ছুঁয়েছিলেন শাবনূর। দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০০১) কমেডি, রোমান্টিক ঘরানার এই সিনেমাটি শাবনূরকে দিয়েছিলো অন্যরকম জনপ্রিয়তা। ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর ভিন্ন ধরনের ভালবাসার গল্প নিয়ে নির্মিত 'ভালবাসা কারে কয়'। সন্ত্রাসী রিয়াজের অতি আবেগ ও তার হাত থেকে রেহাই পেতে শাবনূরের প্রত্যাখ্যান এ সিনেমাতে প্রেমের নতুন ব্যাঞ্জনা তৈরি করে। 'বৈকুণ্ঠের উইল' উপন্যাস অবলম্বনে তৈরি হয় সুন্দরী বধূ (২০০২)। সেইসময়ের বাজারে দারুণ ব্যবসা করেছিলো 'সুন্দরী বধূ'। মোল্লা বাড়ির বউ (২০০৫) ছবিটি টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাভলু তৈরি করেন। ২০০৬ দুই নয়নের আলো চবিটি ব্যাপক সারা ফেলে। নিম্নবিত্ত একটি মেয়ের জীবন-সংগ্রাম ও মর্যাদার লড়াই নিয়ে 'দুই নয়নের আলো'র কাহিনি আবর্তিত হয়েছে। এটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। নিরন্তর (২০০৬) সিনেমাটিতেও নায়িকা তার অভিনয় দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন। এছাড়াও 'বিক্ষোভ', 'স্বপ্নের ঠিকানা', 'মহামিলন', 'বিচার হবে', 'জীবন সংসার', 'আনন্দ অশ্রু'সহ আরও বেশ কয়েকটি সিনেমাতে শাবনূরের অনবদ্য অভিনয় তাকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে।
2
ফেনীর বাসিন্দা মারজান কনক ২০০৫ সালে যুবক নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে প্রথমে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন বেশি লাভের আশায়। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। যুবকের তরফ থেকে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বেশি মুনাফা ও জমি দেয়া হবে। সে আশায় তিনি আরো টাকা বিনিয়োগ করেন। একপর্যায়ে দেখেন কোম্পানির লোকজনের আর কোনো খবর নেই। মারজান কনক বলেন , 'প্রথমে আমি যখন ৫০ হাজার টাকা রাখি তখন আমাকে ২০ থেকে ২৫ পার্সেন্ট লাভ দিয়েছিল। এক বছর আমাকে ঠিক মতো টাকা দিছে। শেষ পর্যন্ত আমি এক লাখ টাকা রেখেছিলাম।' দেড় দশক আগে বিতর্কিত মাল্টি-লেভেল মার্কেটিং ব্যবসার নামে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে যুবক। প্রতারণার অভিযোগে ২০০৬ সালে যুবকের কার্যক্রম ও বন্ধ করে দেয় সরকার। যুবকে যারা টাকা দিয়েছেন তারা ওই টাকা আজও ফেরত পাননি। মারজান করকও সে টাকা ফেরত পাবার আশা করেন না। ডেসটিনির জালিয়াতিযুবকের মতোই প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে ডেসটিনি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মানুষের কাছ থেকে চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির মামলায় ডেসটিনির শীর্ষ ব্যক্তিরা এখন কারাগারে। সাম্প্রতিক বছরগুলোতে শুরু হয়েছে ই-কর্মাসের নামে নানা প্রতারণা। ইভ্যালি এবং ই-অরেঞ্জ মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব বলছে, জিজ্ঞাসাবাদের সময় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল জানিয়েছেন, গ্রাহকের টাকা ফেরত দেবার কোনো পরিকল্পনা তার নেই। প্রতারণার অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে গ্রেফতার এবং প্রতিষ্ঠান বন্ধ করলেও, যারা টাকা দিয়েছেন, তাদের টাকা ফেরতের উপায় কী? টাকা ফেরত পাওয়া 'অসম্ভব'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক নাজমা বেগম বলছেন, এসব অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে প্রথম থেকে ব্যবস্থা না নিলে মানুষের টাকা ফিরে পাওয়া পুরোপুরি অসম্ভব হয়ে উঠে। 'টাকা হান্ড্রেট পার্সেন্ট ফিরিয়ে দেয়া সম্ভব না, কোনভাবেই সম্ভব না। যখন ব্যাপারটা ঘটে যায় তখন কিছু করার থাকে না,' বলেন নাজমা বেগম। তিনি বলেন, এসব কোম্পানির সম্পদের চেয়ে দেনার পরিমাণ অনেক বেশি। সেজন্য তাদের টাকা ফিরিয়ে দেবার ক্ষমতাও নেই। 'আপনি তাদের ধরলেন, শাস্তি দিলেন। কিন্তু যারা বঞ্চিত হয়েছেন, তাদের টাকা ফিরিয়ে দেয়া সম্ভব না।' কী বলছে কর্তৃপক্ষ?গ্রাহকদের টাকার কী হবে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিষ্কার করে কিছু বলতে পারছেন না। বাণিজ্য মন্ত্রণালয় বলছে এসব ক্ষেত্রে যা ঘটেছে সে ব্যাপারে তাদের কোনো দায় নেই। এজন্য অভিযুক্তদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, যুবক ও ডেসটিনির বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়া ইভ্যালির বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, টাকা আদায়ের ক্ষেত্রে ভবিষ্যতে সরকার কী ধরণের ভূমিকা রাখবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো কোনোভাবেই তাদের দায় এড়াতে পারবেন না।সূত্র : বিবিসি
6
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ এবার বন্যার কবলে পড়েছে। বাংলাদেশের এ বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে বিশেষজ্ঞরা বলছেন। এবারের বন্যার নানা দিক, বন্যা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সহায়তা ও ত্রাণ কার্যক্রম নিয়ে এই সাক্ষাৎকার ছাপা হলো।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপকএ কে এম সাইফুল ইসলামেরসাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার মাহমুদ প্রথম আলো: এ বছরের বন্যার ধরনটি কেমন দেখতে পাচ্ছেন? সাইফুল ইসলাম: বাংলাদেশে প্রতিবছরই ২০ থেকে ২৫ শতাংশ এলাকা বন্যায় ডুববে ভৌগোলিক অবস্থানের কারণে, এটাই এখানে স্বাভাবিক। কিন্তু যখনই তা ২৫ শতাংশের বেশি এলাকায় ছড়িয়ে যাবে, তখনই আমরা চিন্তিত হয়ে পড়ি। আর বন্যার স্থায়িত্বকালও এক সপ্তাহের বেশি হলে তা আমাদের জন্য সমস্যা বাড়িয়ে দেয়। এ ধরনের বন্যা সাধারণত আমাদের এখানে ২ দশমিক ৩৩ বছর পর আসে। কিন্তু পাঁচ বছর ধরে আমরা দেখছি ব্রহ্মপুত্র অববাহিকায় নিয়মিতভাবে বড় বন্যা হচ্ছে। এ বছরও স্থায়িত্বের দিক থেকে ১৯৯৮ সালের পর সবচেয়ে বড় বন্যা হতে যাচ্ছে। প্রথম আলো: কেন বন্যা বাড়ছে, মূল কারণ কী বলে মনে হয়? সাইফুল ইসলাম: মূলত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের তাপমাত্রা বেড়ে গিয়ে বৃষ্টি বেড়ে যাচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র অববাহিকায় পলি পড়ার পরিমাণ আগের চেয়ে বাড়ছে। ফলে নদীগুলোর পানি ধারণক্ষমতা কমে আসছে। এ কারণে উজানের ঢল এলেই তা দ্রুত বন্যায় পরিণত হচ্ছে। বুয়েটের এক সাম্প্রতিক গবেষণায় আমরা দেখেছি, সামনের দিনে ব্রহ্মপুত্রে বৃষ্টি ও পলি পড়ার পরিমাণ বাড়বে। ফলে আমাদের হয়তো প্রায় প্রতিবছরই এ ধরনের বন্যার জন্য প্রস্তুত থাকতে হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নিতে হবে। প্রথম আলো: শুধু কি প্রাকৃতিক কারণে বন্যা বাড়ছে, নাকি আমাদের কোনো সরাসরি ভূমিকা আছে? সাইফুল ইসলাম: জলবায়ু পরিবর্তন তো পরোক্ষভাবে মানুষের নানা তৎপরতার কারণেই হচ্ছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা নদীর মধ্যে এর প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করে নানা অবকাঠামো নির্মাণ করে যাচ্ছি। ৫০ বছরে আমরা উপকূলীয় বেড়িবাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উজানে বন ধ্বংস করা, দ্রুত নগরায়ণসহ নানা কারণে নদী অববাহিকাগুলোতে একটি বড় বদল হয়েছে। সেগুলো বন্যা বাড়িয়ে দিচ্ছে। প্রথম আলো: আমাদের এখানে বন্যার সময়কাল বৃদ্ধির জন্য নদীর মধ্যে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণকে অনেকে দায়ী করেন? সাইফুল ইসলাম: আমাদের এখানে নদীর মধ্যে ৭ হাজার ৫৫৫ কিলোমিটার বেড়িবাঁধ আছে। নদীগুলোতে ৭ হাজার ৯০৭টি পানির প্রবাহ নিয়ন্ত্রণ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ৩ হাজার ২০৫টি নিষ্কাশন নালা নির্মাণ করা হয়েছে। কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হলে আমাদের নদীগুলোকে নিয়মিত ও সঠিকভাবে খনন করতে হবে। উজানের দেশ ভারতের সঙ্গে যৌথ নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। বন্যা পূর্বাভাস ব্যবস্থার আরও উন্নতি ও আধুনিকায়ন করতে হবে। আর বন্যা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবন বাঁচানো। প্রথম আলো: আমাদের বন্যা অবকাঠামোগুলো বন্যা নিয়ন্ত্রণ করতে পারছে? সাইফুল ইসলাম: না, পারছে না। অবকাঠামো নির্মাণভিত্তিক সমাধান সব সময় কাজ করছে না। কারণ, এসব অবকাঠামো আমাদের নদীগুলোর প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করে বন্যার প্রবণতা অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে। আর বন্যানিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আমাদের এখানে মূলত বড় শহর, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে গুরুত্ব দেওয়া হয়। সেটিরও দরকার আছে। কিন্তু আমাদের গ্রামের মানুষেরা কীভাবে বন্যার সঙ্গে বসবাস করবে, তার একটি সামগ্রিক পরিকল্পনা আমাদের করতে হবে। আগে আমাদের এখানে বন্যাপ্রবণ এলাকাগুলোর মানুষেরা বাড়িঘর উঁচু করে নির্মাণ করত। বন্যা এলে যাতে বাড়িতে পানি ঢুকতে না পারে। এখন সেটি আমরা দেখছি না। সেটি করতে হবে। নদী-খাল ও অন্যান্য জলাশয়ের মধ্যে যে আন্তসংযোগ ছিল, তা পুনরায় স্থাপন করতে হবে। শুধু অবকাঠোমা নির্মাণ করে বন্যা মোকাবিলা করা যাবে না। প্রথম আলো: সামনের দিনগুলোতে আমাদের বন্যার জন্য আর কী প্রস্তুতি নেওয়া দরকার? সাইফুল ইসলাম: সবচেয়ে যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, তা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মাথায় রেখে এখানে বন্যা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আগামী ১০০ বছরে আমাদের নদী অববাহিকাগুলোতে কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, তা মাথায় রেখে আমাদের অবকাঠামোগুলোকে পুনর্বিন্যাস করতে হবে, নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। আর বন্যা ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করে কোনো উদ্যোগ নিলে তা সফল হবে না। প্রথম আলো: আপনাকে ধন্যবাদ। সাইফুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ।
8
অবশেষে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন জহির খান এবং সাগরিকা গাটজে। সাবেক ভারতীয় পেসার জহির খান এবং জনপ্রিয় বলিউড অভিনেত্রী সাগরিকা গাটজের প্রেমের সম্পর্কের কথা ইতোমধ্যে সবারই জানা। কেননা গণমসাধ্যমে বহুবার উঠে এসেছে এদের সংবাদ। কয়েক দিন আগেও জহির খানের জন্মদিনে প্রেমিকা সাগরিকার তাকে চমকে দেয়ার খবর প্রচার হয়েছে বিশ্বের নামিদামি বিভিন্ন সংবাদমাধ্যমে। তা ছাড়া সামাজিক মাধ্যম তো আছেই। আজকাল তারকারা নিজেরাই তাদের প্রতিদিনকার তথ্য ছবিসহ জানিয়ে দেন সামাজিক মাধ্যমে। যে কারণে প্রিয় তারকার খবর জানতে খুব একটা কষ্ট হয় না ভক্তদের। জহির খান এবং সাগরিকা গাটজের প্রেমের কথাও তাই সবার জানা। তবে এবার প্রেমকে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন এই দুজন। চলতি বছরের এপ্রিলে সুন্দরী প্রেমিকার আঙ্গুলে আংটি পরানোর কাজটি সেরে ফেলেছিলেন সাবেক ভারতীয় পেসার জহির খান। অবশ্য কখন বিয়ের পিঁড়িতে বসবেন সে খবর তখন জহির কিংবা সাগরিকা কেউ-ই জানাননি। কিন্তু এবার ভারতীয় কিছু গণমাধ্যম বলছে, এ মাসেই বিয়ে করবেন জহির খান এবং সাগরিকা। পত্রিকাগুলোর এমন দাবিকে অযৌক্তিক বলারও কোনো উপায় নেই। কেননা, গত কিছু দিন ধরে জহির এবং সাগরিকার কাজকর্ম দেখে মনে হচ্ছে, বিয়ের আর বেশি দিন বাকি নেই। শুধু কাজকর্মে নয়, সম্প্রতি জহিরের বাগদত্তা গাটজের কথাতেও পাওয়া গেছে খুব শিগগিরই জহিরের সঙ্গে তার বিয়ের ইঙ্গিত। সামাজিক মাধ্যমে বলিউডের এ সুন্দরী অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের সময় যত কাছে আসছে নিজের মধ্যে বিরাজমান উত্তেজনাটা ততই বাড়ছে। তিনি আরো বলেন, এ উত্তেজনাটা কেমন তা কেবল যারা বিয়ে করেছেন তারাই জানেন। তা ছাড়া তিনি আরো উল্লেখ করেন, হয়তোবা নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করতে যাচ্ছি বলে আমার মধ্যে উত্তেজনাটা আরো বেশি। পাশাপাশি তিনি বিয়ের যে কষ্ট সে বিষয়টিও উল্লেখ করেছেন। এ ব্যাপারে সাগরিকার অভিমত, বিয়ের মধ্যে উত্তেজনা যেমন রয়েছে তেমনি রয়েছে কষ্টও। এ সময় বিয়ের বাজার করাসহ আরো অনেক কাজ সামলাতে গিয়ে ইতোমধ্যে ক্লান্ত হয়ে উঠেছেন বলে জানান তিনি।
12
মেহেরপুরের মুজিবনগর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ ) বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে মুজিবনগর-টুঙ্গিাপাড়া বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন ও "স্বাধিনতার সুবর্ণজয়ন্তী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" উদযাপন বিষয়ে আলোচনা করা হয়। আগামী ১৭ মার্চ মুজিবনগর-টুঙ্গিপাড়া বাস সার্ভিসের উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। প্রতিদিন সকাল ৬ টা থেকে মুজিবনগর থেকে ছেড়ে যাবে বাসটি এবং পরের দিন সকাল ৬ টায় পুনরায় মুজিবনগরে ফিরে আসবে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভর্তুকি দিয়ে ১৭ মার্চ থেকে ২২ পর্যন্ত এবং ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত মাত্র ৪শ টাকায় আসা যাওয়া করা যাবে। পরবর্তিতে যাত্রীর চাহিদা অনুযায়ি ভাড়া নির্ধারণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ, গোপালগঞ্জ ডিপোর বিআরটিসি ম্যানেজার জামশেদ আলী, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
6
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ২৭৭ জন প্রাণ হারিয়েছেন। গাজায় গণহত্যার পরও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন জার্মানির এমপিরা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে। সেখানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হাইকো মাস বলেন, যারা ইহুদি-বিদ্বেষীরা ঘৃণা ছড়াচ্ছে, অপরাধমূলক কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের রকেট নিক্ষেপ প্রসঙ্গও তোলেন। সংঘর্ষ থামাতে তার প্রস্তাব, হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে হবে, যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে। বুন্দেসটাগ পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ও সিডিইউ নেতা নরবার্ট বলেন, জার্মানিকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। না হলে ওই অঞ্চলে সহিংস আরো বাড়বে। তার মতে, এই সংঘাতকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঘরের ও পররাষ্ট্র নীতির বাস্তবতাকে বুঝতে হবে। ফ্রি ডেমোক্রেটিক পার্টির সদস্য আলেকজান্ডার ল্যাম্বসডরফ জানান, তিনি বনের সিনাগগে গিয়েছিলেন। ইহুদিদের পবিত্র স্থানে ঢিল মারা হয়েছে। ইসরায়েলের পতাকা পোড়ানো হয়েছে। তার মতে যারা এই ঢিল মারছে, তারা ঘৃণা ছড়াচ্ছে। অতি দক্ষিণপন্থি এএফডি দলের সদস্যরাও হামাসের আক্রমণের নিন্দা করেছেন। তারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিরও সমালোচনা করেছেন। সূত্র: ডয়েচে ভেলে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
তৃণমূল একসঙ্গে ২৯১টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করলেও বিজেপি তা করেনি। বেশ কয়েকটি দফায় প্রার্থীদের নাম প্রকাশ্যে এনেছে গেরুয়া শিবির। বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর। সেই সঙ্গে তালিকায় ঠাঁই পেলেন না একাধিক তারকারাও। সম্প্রতি কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছিল, ওই কেন্দ্র থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপারস্টার। কিন্তু বিজেপি বাকি থাকা ১৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতেই দেখা গেল সেখানে নেই 'মহাগুরু'র নাম। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শিবাজী সিংহরায়। বহুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্ররা। দলের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে রূপা, কাঞ্চনা, রিমঝিমদের। পথে নেমে আন্দোলন করে গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না তাঁরা। পার্নো মিত্র বছর খানেক আগে বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। তা সত্ত্বেও বরানগরের মতো গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব তাঁর কাঁধে ছেড়েছে বিজেপি। একইভাবে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েলের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনের ভার দিয়েছে দল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বহুদিন বিজেপির সঙ্গে থাকা তারকারা। দলের এই আচরণ কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। এদিকে বঙ্গ বিজেপিতে পরিচিত মুখ সায়ন্তন বসু। দলের সমস্ত কর্মসূচিতে অংশ নেন তিনি। পথে নেমে আন্দোলন করেন। বহুবার গ্রেপ্তারির মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু প্রার্থীতালিকায় নাম নেই তাঁর মতো লড়াকু নেতার। কিন্তু কিছুদিন আগে তৃণমূল থেকে আসা বিশ্বজিৎ দাসকে টিকিট দিয়েছে দল। এবার নির্বাচনে লড়ার সুযোগ পাননি তথাগত রায়ও। বহু সাংসদকে বিজেপি প্রার্থী করলেও বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না রাজ্য বিজেপির দিলীপ ঘোষও।
2
যে পদ্ধতিতে টিকা দেওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে এ বছর শিক্ষার্থীরা করোনার টিকা পাবেন না বলে মনে করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) তাই 'বিশেষ ব্যবস্থায়' শিক্ষার্থীদের টিকা দিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা পাশাপাশি করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের বেতন-ফি মওকুফের দাবি জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে ছাত্র ফ্রন্টের নেতারা এসব দাবি জানান।সমাবেশে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, যে পদ্ধতিতে টিকা দেওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে এ বছর শিক্ষার্থীরা টিকা পাবেন না তাই শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বিষয়ে দায়িত্ব নিলে শিক্ষার্থীদের টিকা দিয়ে দ্রুত ক্যাম্পাসগুলো খোলা সম্ভব। কর্মসূচিতে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সহসভাপতি সাদেকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রাফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
9
দক্ষিণ ফরাসি উপকূলের শহরে বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর বসেছে। ১৪ মে শুরু হওয়া এ উৎসবে দুনিয়ার নামিদামি তারকারা দ্যুতি ছড়াচ্ছেন। যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। কান উৎসবে চলচ্চিত্র পরিচালক করিম আইনৌজের সঙ্গে ব্রাজিলিয়ান অভিনেত্রী জুলিয়া স্টকলার-এএফপি কানের আসরে মরক্কোর অভিনেত্রী লুবনা আজাবাল, চলচ্চিত্র পরিচালক মরিয়ম তাোজানি এবং অভিনেত্রী নিসরিন ইরাদি-এএফপি সোমবার কানে হাজির হয়েছিলেন ইতালির অভিনেত্রী ভ্যালেরিয়া গোলিনো-এএফপি কানে দ্যুতি ছড়িয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী জুলিয়া স্টকলার-এএফপি কানে ফ্রান্সের অভিনেত্রী নোমী মারল্যান্ড ও আদেলে হেনেল-এএফপি।
2
ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার বাড়িতে গত পরশু বসেছিল তারার মেলা। ৬টি ডাবল গ্র্যান্ডস্ল্যাম জয়ীর আমন্ত্রণ পেয়ে সেখানে বেড়াতে যান ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং, জহির খান থেকে শুরু করে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী। এ দিন পুরোটা দিনই পার্টি করে কাটিয়েছেন তারা। সানিয়ার বাড়িতে পার্টিতে যুবরাজ সিংয়ের সঙ্গে ছিলেন তার স্ত্রী হ্যাজেল কিস। জহিরের সঙ্গে তার প্রিয়তমা সাগরিকা গোটজেও সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া খ্যাতিমান বলিউড অভিনেতা আশিস চৌধুরী ও তার স্ত্রী সামিতা ব্যানার্জি এবং অভিনেত্রী পরিনিতি চোপরাও সানিয়ার দেয়া পার্টিতে যোগ দিয়েছিলেন। এ সময় নাচ-গান করে সময়টাকে উপভোগ্য করেছেন এ স্টাররা। পার্টি শেষে সানিয়া মির্জা নিজের ইনস্টাগ্রামে সবার একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লেখেন, কিছু দারুণ মুহূর্ত। আশা করি, খুব দ্রুতই ফের একসঙ্গে হব আমরা। কিছু দিন আগে দুমাস বয়সী ছেলে ইজহান মির্জা মালিকের ছবি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। ছেলেকে নিয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই টেনিস কন্যা জানান, তার ছেলে পেশা হিসেবে যে কোনো ক্ষেত্রেই প্রবেশ করতে পারে। এ জন্য সানিয়া এবং তার স্বামী শোয়েব মালিকের কাছ থেকে জোরপূর্বক কোনো মতামত চাপিয়ে দেয়া হবে না। মূলত সে হবে স্বাধীন চেতা এবং সব সময় নিজের ওপর নির্ভরশীল এক ব্যক্তিত্ব। উল্লেখ্য, সানিয়া মির্জা গত অক্টোবরে প্রথম সন্তানের মা হয়েছেন। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ২০১০ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ সুন্দরী।
12
একে অপরের প্রতি সন্দেহ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জুয়েল-পাখি দম্পতি। একপর্যায়ে পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়টি। এ দম্পতির রয়েছে পাঁচ বছরের একটি ফুটফুটে সন্তান। শিশুটির ভবিষ্যতের কথা ভেবে সংসারটির ভাঙন ঠেকাতে উদ্যোগ নেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম। কথা বলেন দুই পরিবারের সদস্যদের সঙ্গে। স্বামী-স্ত্রী দু'জনকেই আলাদা কাউন্সেলিং শুরু করেন এ কর্মকর্তা। এরপর ভবিষ্যতে পারিবারিক সব ধরনের সমস্যায় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাদের। একপর্যায়ে স্বামী-স্ত্রী দু'জনই তাদের ভুল বুঝতে পেরে সরে আসেন বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে। রক্ষা পায় একটি পরিবার। অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা পায় নিষ্পাপ শিশুটিও। মঙ্গলবার বিকেলে সন্তানকে কোলে নিয়ে নগরের সদরঘাট থানার মাদারবাড়ির বাসায় ফেরেন মা ও বাবা।পুলিশ সূত্র জানায়, ২০১২ সালে পারিবারিকভাবে বিয়ে হয় জুয়েল ও পাখির। দু'জনের সংসার ছিল খুবই সুখের। বছর পেরোতেই এই দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে সন্তান। জুয়েলের নিজস্ব পিকআপভ্যান রয়েছে। সেটি নিজেই চালান তিনি। সংসারে তেমন অভাব-অনটন নেই। নগরের মাদারবাড়ির স্থায়ী বাসিন্দা তারা। কিন্তু কিছুদিন আগে থেকে দু'জনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। গত ২ নভেম্বর জুয়েলের সঙ্গে আর সংসার করতে চান না জানিয়ে কমিউনিটি পুলিশের কাছে আবেদন করেন পাখি বেগম। আবেদনটি চলে আসে নগর পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনারের কাছে। তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব দেন সহকারী কমিশনার জাহাঙ্গীর আলমকে। দুই পরিবারকে মঙ্গলবার বিকালে তার কার্যালয়ে ডেকে আনেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন স্বামী-স্ত্রীসহ দুই পরিবারের সদস্যরা।চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম সমকালকে জানান, আবেদনটি পাওয়ার পর দুই পরিবারকে আসতে অনুরোধ করি। এই দম্পতির একটি শিশুসন্তান রয়েছে। শিশুটির ভবিষ্যৎ চিন্তা করে সামাজিক দায়বদ্ধতা থেকে সংসারটির ভাঙন ঠেকাতে উদ্যোগ নিই। স্বামী ও স্ত্রীর পরিবারের সঙ্গে আলাদা আলাদা কথা বলি। তাদের কোনো সমস্যা নেই। কিন্তু স্বামী-স্ত্রী একে অপরকে সন্দেহ করে। এ ছাড়া তাদের আর কোনো সমস্যা নেই। দীর্ঘক্ষণ দু'জনকে আলাদা আলাদা কাউন্সেলিং করেছি। তাদের বোঝাতে সক্ষম হয়েছি, তারা আলাদা হয়ে গেলে তাদের নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সন্তানকে ছেড়ে তারা নিজেরাও সুখী হবেন না। তারা বিষয়টি বুঝতে পেরে ছেলেকে জড়িয়ে ধরে পুনরায় একত্রে থাকার সিদ্ধান্ত নেন। তাদের পারিবারিক যে কোনো সমস্যায় পুলিশি সহায়তারও আশ্বাসও দেন তিনি।
6
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-স্কটল্যান্ড। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার। ব্যক্তিগত শতক থেকে মাত্র ৭ রান দূরে থামলেও তার ব্যাটেই ভর করে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। ৫৬ বলে ৯৩ রান করে ফিরেছেন কিউই এই ওপেনার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। আসরে টিকে থাকতে নির্ধারিত ১২০ বলে ১৭৩ রান করতে হবে স্কটিশদের। ব্যাট করতে নেমে ৫২ রানের মধ্যে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে ১০৫ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন মার্টিন গাপটিল ও গ্লেন ফিলিপস। ৬টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৯৩ রান করে আউট হন গাপটিল। তার আগের বলেই ব্র্যাড হুইলের শিকার হন গ্লেন ফিলিপস। ৩৭ বলে ৩৩ রান করেন তিনি। ড্যারিল মিচেল ১৩। কিউই দলপতি কেন উইলিয়ামসন আজ ব্যাট হাতে ব্যর্থ। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। এরপর ডেভন কনওয়ে ১ রানে আউট হন। জিমি নিশাম ৬ বলে ১০ ও মিচেল স্যান্টনার ২ রানে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের পক্ষে ব্রেডলি হোয়েল ও সাফিয়ান শরীফ দুটি করে উইকেট নেন। সেমিফাইনালে যেতে হলে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের জন্য জয় ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। অপরদিকে স্কটল্যান্ডও খেলেছে দুই ম্যাচ। কিন্তু তাদের কোনো জয় নেই। নিউজিল্যান্ডের একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, জেমস নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট। স্কটল্যান্ডের একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিওড, মাইকেল লিয়েস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, অ্যালাসডাইর ইভান্স, সাফইয়ান শরিফ ও ব্রেডলি হোয়েল।
12
শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি 'লিডার, আমিই বাংলাদেশ'। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।এত দিন 'লিডার'-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল 'লিডার, আমিই বাংলাদেশ'-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।'লিডার, আমিই বাংলাদেশ'-এর নির্মাতা তপু খান বলেন, 'টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।'গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল 'লিডার, আমিই বাংলাদেশ'-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।'লিডার, আমিই বাংলাদেশ' প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, 'আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।''লিডার, আমিই বাংলাদেশ' ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
2
রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়। চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নতুন ইসি গঠনে সার্চ কমিটি কতটুকু জনগণের আশা পূরণ করতে পারবে? সার্চ কমিটির সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরনের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। চরমোনাই পীর বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের পুনঃআস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে না। নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করতে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানোর মত কোন উদ্যোগ না থাকাই ইসি গঠন আইনের সবচেয়ে বড় দুর্বলতা। তিনি বলেন, প্রশাসনের প্রতি কমিশনের নির্ভরতা কমানো, নির্বাচনকালীন সময়ে সরকার-প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বয়ের বিধিমালা ইত্যাদি বিষয়ে আইনে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। গঠিত সার্চ কমিটিতে এমন একজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছেন, তারপরও নিজেকে নিরপেক্ষ দাবি করছেন। কারণ দলীয় সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না, এটি প্রমাণিত। আর চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। চলমান সঙ্কট দূর করতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি কার্যকর সংলাপ এখন সময়ের অনিবার্য দাবি। বিডি প্রতিদিন/আরাফাত
6
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন। একই দিন ইন্তেকাল করেছেন কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান (৮২)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সংশ্লিষ্ট সূত্র বলেছে. সাংসদ একাব্বর গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আফজল খান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাংসদ একাব্বর হোসেনের সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী শামীম আল মামুন বলেন, জাতীয় সংসদ ভবনের চত্বরে গতকাল সন্ধ্যায় একাব্বর হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ জোহর টাঙ্গাইলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তাঁর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। সাংসদ একাব্বর কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন।একাব্বর হোসেন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সাংসদ হন। তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে প্রয়াত আফজল খানের মেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা বলেন, আজ বুধবার সকাল ১১টায় কুমিল্লার ঠাকুরপাড়া খান বাড়ি জামে মসজিদে তাঁর বাবার প্রথম এবং বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।আফজল খান বিভিন্ন সময়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া তিনি বঙ্গবন্ধু ল-কলেজ, শেখ ফজিলাতুন্নেছা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, মডার্ন স্কুলসহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
6
করোনায় ২০২১ আইপিএল মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে গড়িয়েছিল দ্বিতীয় পর্ব। তবে ২০২২ আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ মনে করেন, এবার আর করোনা বাধা হতে পারবে না।আইপিএল ভারতের টুর্নামেন্ট তাই এটি ভারতের মাঠেই হওয়া উচিত মনে করেন সৌরভ। সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, 'আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি আমাদেরই টুর্নামেন্ট। ভারতে খেলা হলে এর পরিবেশ একেবারে আলাদা হয়।' সম্প্রতি ভারত নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছিল। এরপর টানা সিরিজ কয়েকটি সিরিজ খেলবে ভারত। এসব উল্লেখ করে সৌরভ বলেন, 'ভারতে এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ আছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি।'করোনার কথাও মাথায় আছে সৌরভের। তবে তিনি আশাবাদী করোনা এবার আইপিএলের প্রভাব ফেলতে পারবে না, 'করোনা সমস্যা থাকা সত্ত্বেও ২০২১ আইপিএল দুবাইতে নিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। এখনো পর্যন্ত করোনা নিয়ে সমস্যায় পড়তে হয়নি।'
12
আগামী অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের থিম সং 'লাইভ দ্যা গেম'। আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হয় সংটি। গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে দেখা যাবে বিরাট কোহলি, কাইরন পোলার্ড, রশিদ খান ও গ্লেন ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা। সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন- তা-ই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে। থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী। বর্ণিল ভিডিওর সাথে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যা ক্রিকেট-প্রেমীদের মধ্যে তৈরি করবে বিশ্বকাপের উন্মাদনা।
12
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও আমড়াতলি ইউনিয়নে গোমতী নদীর উত্তর পাড়ের বাঁধের ওপরের ১৩ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের কোথাও ভেঙে গেছে। কোথাও পিচ উঠে কাঁচা সড়কে রূপ নিয়েছে। কোথাও বড় ধরনের খানাখন্দে ভরা। সড়কে বৃষ্টির পানি জমে ডোবার মতো অবস্থা তৈরি হয়েছে। নদী থেকে উত্তোলন করা বালু ও নদীর পাড়ের মাটি নিয়ে যাওয়া ট্রাকগুলো গর্তে পড়ে আটকে যায়। তখন এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ছয় বছর ধরে এলাকার বাসিন্দারা ভোগান্তি নিয়ে এই সড়কে চলাচল করছেন। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মণ সবজি কুমিল্লা শহরে বিক্রির জন্য নেওয়া হয়। ভারতের ত্রিপুরা রাজ্যে এই সড়ক দিয়ে যাতায়াত করা যায়। নদীপারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই সড়ক দিয়ে মানুষ যাতায়াত করে থাকেন। নদী দেখতে আসা ভ্রমণপিপাসুরা এই সড়ক দিয়ে এখন আর রিকশায় ঘোরাঘুরি করতে পারছেন না। আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চানপুর বেইলি সেতু পার হয়ে শালধর এলাকায় শুক্রবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, সড়কের মধ্যে বড় গর্ত। কোথাও সড়কের পিচ উঠে গেছে। কোথাও সড়ক গেছে ভেঙে। শ্রীপুর, শালধর, পাঁচথুবী, জালুয়াপাড়া, সুবর্ণপুর, ছাওয়ালপুর, সাহাপুর ও গোলাবাড়ি এলাকা ঘুরে সড়কে হাজারের বেশি গর্ত চোখে পড়ে। পাকা সড়ক যেন কাঁচায় পরিণত হয়েছে। ছত্রখিল, বানাশুয়া রেলসেতু এলাকা ও পালপাড়া অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। আদর্শ সদর উপজেলা কমপ্লেক্স স্থানান্তর করে ছত্রখিল এলাকায় আনা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরির কাজ চলছে। সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াত করেন শিমপুর গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জেলা ভলিবল দলের কোচ ও সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান। তিনি বলেন, ভোগান্তি নিয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে শিমপুর উচ্চবিদ্যালয় মাঠে যাচ্ছেন। ভাঙাচোরা সড়কে বালুতে একাকার। দ্রুত সড়কটি মেরামত করা দরকার। নতুনা বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে বাঁধের ও সড়কের আরও বেশ ক্ষতি হবে। আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, গোলাবাড়ি থেকে পালপাড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক। সড়কটি বর্তমানে প্রস্থ ১৮ ফুট আছে। তা বাড়িয়ে ২৪ ফুট করা হবে। এ জন্য প্রায় ১০ কোটি টাকার একটি প্রাক্কলন ব্যয় ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাব পাঠানো আছে। সেখান থেকে অনুমোদন ও বরাদ্দ এলে কাজ শুরু করা হবে। মুঠোফোন ও মুঠোফোন যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান হালিমা টেলিকমের স্বত্বাধিকারী আবুল কালাম হাসান টগর বলেন, 'নদীর পাড়ে আমার ইলেকট্রনিক্সের কারখানা। মালামাল নিতে পারছি না সড়কের দুরবস্থার কারণে। কয়েক বছরে বহুবার উপজেলা প্রকৌশল দপ্তরকে বলেছি, সড়ক ঠিক করার জন্য। আজ পর্যন্ত সেটি সংস্কার হয়নি। শুষ্ক মৌসুমে সড়কে বালু ওড়ে আর বর্ষায় থাকে কর্দমাক্ত। প্রায়ই পণ্যবাহী ট্রাক বিকল হয়ে সড়কে পড়ে থাকে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোমতী নদীর দুই পারের সড়ক সড়কের সংস্কার নেই দীর্ঘদিন। বালুবাহী ট্রাক ও মাটির ট্রাক্টরের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের ওপরে পাকা রাস্তা ভাঙাচোরা। এটির সংস্কার জরুরি। অন্যথায় বাঁধের মারাত্মক ক্ষতি হবে।
6
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধানে 'স্বাধীন কমিটি' গঠন চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য ১৫ মার্চ দিন ধার্য রেখেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদেশের নতুন এই দিন ধার্য করেন। চাকরিবিধি না মানার কারণে ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর এ নিয়ে গণমাধ্যমে দুদক ও শরীফের আসা পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধান চেয়ে ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ১০ আইনজীবী ওই রিট করেন। এতে অভিযোগ অনুসন্ধানে 'স্বাধীন অনুসন্ধান কমিটি' গঠনের নির্দেশনাও চাওয়া হয়। রিটের ওপর ৮ মার্চ শুনানি নিয়ে আদালত ১৩ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন। একই সঙ্গে পক্ষগুলোর কোনো বক্তব্য থাকলে তা উপস্থাপনের জন্য আজকের দিন রাখেন। আজ শুনানি নিয়ে আদেশের নতুন ওই দিন ধার্য করেন আদালত। আজকের শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রায় পক্ষে গেলে একপক্ষ বলে ন্যায়বিচার পেয়েছি, আর অন্য পক্ষকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলতে শোনা যায়। এ নিয়ে পত্রপত্রিকায় তাদের পাল্টাপাল্টি বক্তব্য আসে। রিটে পাল্টাপাল্টি (দুদক ও শরীফ) অভিযোগ অনুসন্ধান চাওয়া হয়েছে। এটি হলে তো প্রতিটি ঘটনা অনুসন্ধানে কমিটি গঠন করতে হবে-এটি কী সম্ভব? জব্দ করা ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা শরীফ ব্যাংকে জমা না দিয়ে প্রায় দেড় বছরের মতো নিজের কাছে রাখেন। একজন তদন্তকারী কর্মকর্তা কি এটা করতে পারেন? আইনজীবী খুরশীদ আলম খান আরও বলেন, রিট আবেদনকারীরা সংক্ষুব্ধ ব্যক্তি নন, তাই তাঁদের রিট গ্রহণযোগ্য নয়। দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধির ক্ষমতাবলে শরীফকে চাকুরিচ্যুত করা হয়েছে, যা দুদকের অভ্যন্তরীণ বিষয়। দুদকের তদারকির ক্ষমতা না থাকলে কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণ করবে। শরীফকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, যাতে অন্যরা সতর্ক থাকে। রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। শরীফকে অপসারণ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ উঠছে। দুদকের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হলে জনগণ হিসেবে আমাকে ক্ষতিগ্রস্ত করে। যে কারণে রিট নিয়ে আসতে পারি। আর ৫৪ (২) বিধি রিটের বিষয়বস্তু নয়। চাকুরিচ্যুতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে দুদকের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই অনুসন্ধান প্রয়োজন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে বলেন, গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হলেও পরে রিটকারীপক্ষ সম্পূরক তথ্য দেয়। এতে দেখা যায় দুদক শরীফকে বা শরীফ দুদককে যেসব চিঠিপত্র দিয়েছে, সেগুলো যুক্ত করা হয়েছে। গণমাধ্যমে আসেনি এমন কাগজও যুক্ত রয়েছে, এর তথ্যসূত্র নেই। অর্থাৎ এখানে শরীফের উপস্থিতি আছে। তাই ঘটনা সম্পর্কে জানতে শরীফকে আদালতে ডাকা হোক। তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শরীফকে কেন ডাকবেন? দুদকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে উনি আবেদন করেছেন, যা বিবেচনাধীন। তাই তাঁকে ডাকা হলে এটি তো শরীফের রিট হয়ে যাবে।
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবাসী ভুলে যায়নি, অতীতে বিএনপি-জামাত জোট সরকারের সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ভয়াবহ পরিস্থিতির স্মৃতি। উত্তরবঙ্গে মঙ্গায় না খেয়ে মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়ার দুর্বিষহ কষ্টের কথা। তাদের শাসনামলে দ্রব্যমূলের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির সেই চরম ব্যর্থতার লজ্জাজনক অধ্যায় দেশবাসীর স্মৃতির মানসপট থেকে মুছে যায়নি।' মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দ্রব্যমূলের উর্ধ্বগতির কথা বলছে! আমরা আগেই বলেছি, দীর্ঘ ২ বছরের বেশি সময় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের কারণে বিশ্বের অপারাপর দেশের সঙ্গে আমদানি-রপ্তানির স্বাভাবিক গতি ব্যাহত হওয়া, বেশ কিছু আমদানি নির্ভর দ্রব্যের সংশ্লিষ্ট দেশে উৎপাদন কম হওয়া এবং করোনার অভিঘাত কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনের নানা টানাপোড়েন ও নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। অন্যান্য দেশের মতো যার বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সেই সঙ্গে রয়েছে অসাধু মহলের ষড়যন্ত্র ও মুনাফা লোভী মজুদদারগোষ্ঠীর অপতৎপরতা। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তির উৎস। বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং জনগণের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েই বর্তমান সরকারের সকল পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা হয়। প্রধানন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। বাজার পরিস্থিতি বিবেচনায় ভোজ্য তেলের বর্তমান মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কেউ অতিরিক্ত দাম রাখলে ১৬১২১ নাম্বারে ফোন করে অভিযোগ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যার প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অসাধু মুনাফা খোর মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে, হাজার হাজার টন ভোজ্য তেল উদ্ধার হচ্ছে। আমরা আশা করি, বাজারের এই সঙ্কট থাকবে না এবং অল্প সময়ের মধ্যেই দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। আমরা বিএনপিকে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা প্রায় এক দশক যাবত তথাকথিত গণঅভ্যুত্থান সংঘটিত করার নামে সরকার পতনের কথা বলে আসছে এবং ২০০১ থেকে ২০০৬ সালের মতো আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দিচ্ছে! বিএনপি নেতাদের এই ফাঁকা আওয়াজ মিথ্যাবাদী রাখাল ও বাঘের শিশুতোষ গল্পের কাহিনী ছাড়া আর কিছু নয়। বাংলার জনগণ তাদের দূরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজে বিভ্রান্ত হয় না এবং কোনও দিন হবেও না। সরকার পতনের চক্রান্ত বাস্তবায়নে তারা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ও জনগণের স্বার্থ পরিপন্থী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় এদেশের জনগণ তাদেরকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।
9
তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আজ (২৩ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর সম্মেলন শেষ হবে। ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিগণ সম্মেলনে অংশ নিচ্ছেন। পুলিশ সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করে জানান, আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সম্মেলনে অংশগ্রহণকারী পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্ণোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানাবিধ অপরাধ বিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
6
'মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি' প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস।আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো সংবাদ।নাটোর: বেলা ১১টায় সদর থানা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ (নলডাঙ্গা-সদর) আসনের সাংসদ মো. শফিকুল ইসলাম শিমুল।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ, নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার শরীফ উদ্দিন, পৌর মেয়র উমা চৌধুরী জলি ও জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবদুস সালাম।এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম প্রমুখ।পাবনা: সকালে শহরের ট্রাফিক মোড়ে বেলুন উড়িয়ে দিনটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্বরে শেষ হয়। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান ও সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ অনেকে।চাঁপাইনবাবগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কমিউনিটি পুলিশিংয়ের ওয়ার্ড কমিটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিক্ষকেরা অংশ নেন।পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার আবদুর রকিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কণ্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওঁরাও প্রমুখ।নওগাঁ: সকালে আত্রাই থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মোল্লা, ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজী প্রমুখ।
6
ওসমানীনগরে এক বৃদ্ধাকে (৬০) বিবস্ত্র করে নির্যাতনের ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী গত সোমবার চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন জসিম (২৪), জাবেদ (২৭), সুমন মিয়া (৩২) ও তোফায়েল (২২)। পুলিশ বলছে বিষয়টি আরও খতিয়ে দেখা দেখা হবে।লিখিত অভিযোগ থেকে জানা যায়, হতদরিদ্র ওই বিধবা নারী মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি একাই বাড়িতে থাকেন। ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে জসিম তাঁর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন।দরজা খুলতেই ওই চারজন বৃদ্ধাকে মাটিতে ফেলে বিবস্ত্র করে কিল-ঘুষি মারতে থাকেন। তারপর হাত, পা ও মুখ বেঁধে বিছানার ওপর ফেলে রাখে। এরপর ঘরে থাকা দুইটি ছাগল, সৌর বিদ্যুতের ব্যাটারিসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বৃদ্ধা জসিমকে চিনতে পারেন। এ সময় বিষয়টি কারও কাছে প্রকাশ করলে ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন জসিম।এ প্রসঙ্গে উমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলাম শিকদার বলেন, ওই মহিলা আমার কাছে এসেছিলেন সালিস নিয়ে। কিন্তু বিবাদীদের পরিবার পুরো বিষয়টি অস্বীকার করায় এখনো কোনো সমাধানে যেতে পারিনি।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বৃদ্ধা দুইবার দুই রকম অভিযোগ দেওয়ায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও এখন বাংলাদেশ কোনো দুর্যোগে সহযোগিতা নেয় না। বরং অন্যান্য দেশকে সহায়তা করে। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।গতকাল শুক্রবার বিকেলে শেরপুর শহরের গৌরীপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের ১০ তলাবিশিষ্ট অফিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি এ কথা বলেন।গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার (এসপি) মো. হাসান নাহিদ চৌধুরী ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।আবৃত্তিকার শ্যামলী মালাকার ও শেরপুর গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার আব্বাছ উদ্দীন সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, হুইপকন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।
6
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের ২০৪ জন বাংলাদেশী, ১০৩ জন ইন্দোনেশিয়ান, ৯ জন মিয়ানমারের ও চারজন ভারতের নাগরিক রয়েছে। শনিবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান ইম্বি'র তিনটি সাইটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর পাঁচজন অংশ নেয়। আটকদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। আটকদের কোভিড-১৯ পরীক্ষা এবং কাগজপত্র যাচাই বাছাই করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আটক কর্মীরা যে পরিবেশে থাকতো সেটা নিয়োগকর্তারা দিয়েছেন কি-না এ জন্য তাদেরকে ডাকা হবে। এ ছাড়া এভাবে বসবাস করা মালয়েশিয়ার বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের দেয়া বিধানের মধ্যে পরে কি-না সেটা তদন্ত করা হবে। আটকদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা ভাঙ্গার অভিযোগ আনা হয়েছে।
9
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রব বেপারী। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন রবিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জানা গেছে, গত সপ্তাহে জ্বর নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন আব্দুর রব বেপারী। পরে পরীক্ষায় করোনা শনাক্ত হয় তার। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে রবিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুর রব বেপারীর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, নির্বাহী কমিটির সহ-সস্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খবর বাসসের এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
9
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, অবৈধ দখলদারদের নামে কোনো বৈধ নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে। সোমবার (৯ আগস্ট) দুপুরে গাবতলী বাস টার্মিনাল এলাকায় কর্মহীন পরিবহন শ্রমিক এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অবৈধ দখলদারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, যারা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, দ্রুত এই জায়গাগুলো ছেড়ে দিতে হবে। তা নাহলে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে। নগর পিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকে জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই' বলেও উল্লেখ করেন আতিকুল। শ্রমিকদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবেই আজ পরিবহন শ্রমিক এবং দুঃস্থদের সাহায্য দেওয়া হচ্ছে। আজ চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবণ সম্বলিত ১৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। ডিএনসিসি মেয়র বলেন, সর্ব সাধারণের কল্যাণে জরুরি সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজধানীর গাবতলীতে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের লক্ষ্যে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে মেয়র আতিক করোনা বলেন, পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় যাতে কারও মৃত্যু না হয় সেজন্য সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার। দশটা ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার' স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোর করার কথা বলে তিনি। এ সময় করোনাভাইরাসের বিস্তার রোধে মেয়র সবাইকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুমের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।
6
আল্লাহ-রাসুল সম্পর্কে কটুক্তি, হিন্দু শ্মশানঘাট ও বনভূমি দখলের অপরাধে রাঙ্গুনিয়ার ভিক্ষু শরনংকরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন মানববন্ধন থেকে এ দাবি জানান। ইসমাইল হোসাইন বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভন্ড, লোভী, অসাধু বৌদ্ধ ভিক্ষু শরনংকর শুধু আল্লাহ-রাসুল সম্পর্কে কটুক্তিই করেননি, তিনি সেখানে হিন্দু শ্মশান ও একশ একর সংরক্ষিত বনভূমি দখল করেছেন, যা ধর্ম, সমাজ ও রাষ্ট্র সবার চোখেই ঘৃণ্য অপরাধ। আমরা তার দ্রুত গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ও মাওলানা মুফতি হারুন রশিদ এবং অন্যান্য বক্তরা বলেন, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের শরনংকর থেরো প্রচন্ডভাবে ভিন্ন ধর্মবিদ্বেষী, ধর্ম অবমাননাকারী ও ধর্মীয় উস্কানির মাধ্যমে দেশে-বিদেশে ষড়যন্ত্রকারী। অবৈধভাবে বনভূমি দখল, গাছপালা ও পাহাড় কাটা, ধর্ম অবমাননা, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, হিন্দু মন্দির ও শ্মশান দখলের অভিযোগে শরনংকর থেরো'র বিরুদ্ধে বনবিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় ১২টি মামলা দায়ের করেছে। কয়েকটি মামলায় গ্রেপ্তারের ওয়ারেন্টও জারি হয়েছে। আমরা এ অসাধু ভিক্ষুর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আল্লাহ-রাসুল সম্পর্কে কটুক্তিকারী, শ্মশান ও সংরক্ষিত বনভূমি দখলকারী শরনংকরের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হাজার বছর ধরে যে আন্তঃধর্ম সম্প্রীতি এদেশে বজায় রয়েছে রাঙ্গুনিয়ার এক ভিক্ষুর কারণে তা নষ্ট হতে দেব না। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ইউনাইটেড ইসলামী পার্টির নেতা মাওলানা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদী, হাফেজ মাওলানা মুফতি বশির উদ্দিন সাহেব, মাওলানা মুফতি মনিরুজ্জামান, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, এর আগে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সনাতন ধর্মাবলম্বী ঐক্যপরিষদ আয়োজিত মানববন্ধনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক ছাত্র নেতা তড়িত কান্তি দে, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতা পঙ্কজ চৌধুরী, নির্মল দাশ, সুপায় চৌধুরী, শৈবাল চক্রবর্তী, লিপিকা তালুকদার আসন্ন দুর্গাপূজার আগেই ভিক্ষু শরনংকরের গ্রেপ্তারের দাবি জানান।
6
বাংলাদেশের মেয়েদের বয়সভিত্তিক দলগুলো দক্ষিণ এশিয় পর্যায়ে ভালো করছে ৪-৫ বছর ধরে। মূলত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা নামের একটি নারী স্কুল টুর্নামেন্ট থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছেন এসব নারী ফুটবলার। যার মধ্যে ময়মনসিংহের কলসিন্দুর নামটি বেশ পরিচিত। তবে ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে মেয়েদের ফুটবল খেলাটা খুব একটা পরিচিত দৃশ্য নয়। কিন্তু কেনো? ফেডারেশন কী ধরণের চেষ্টা করেছে?নারী ফুটবল উইঙের প্রধান মাহফুজা আক্তার কিরণের কাছে প্রশ্ন রাখা হয়। তিনি বলছেন ফেডারেশন এই উদ্যোগ নিয়েছিল আগেই, ২০০৮ সালে। তবে সেবার যেসব ফুটবলার তুলে আনা হয়, তারা জাতীয় দলে খেলতে চাননি। "একদম শুরুতে আমি যখন ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পাই, মহানগর পর্যায়ে মেয়েদের স্কুল টুর্নামেন্ট চালু করি," বলছিলেন মিজ কিরণ। সেখানে বেশ বেগ পেতে হয় ফেডারেশনকে। অভিভাবকদের ইচ্ছা ছিলোনামিজ কিরণ বলেন, 'শিক্ষকদের সাথে কথা বলে, অভিভাবকদের সাথে কথা বলে নানা ধরণের চেষ্টা তদবির করে মেয়েদের মাঠে নামানো হয়।' "তবে বেশ কজন ভালো ফুটবলার বাছাই করার পর, তারা আর জাতীয় দলে খেলতে রাজি হননি," এক্ষেত্রে অভিভাবকদের অনাগ্রহ বেশি বাঁধা তৈরি করেছে। "পড়াশোনা বাদ দিয়ে অভিভাবকরা ফুটবলে মেয়েদের আসতে দিতে চাননি, এক্ষেত্রে বাফুফে বিনিয়োগ করে কোনো সুবিধা করতে পারেনি," বলছিলেন মিজ কিরণ। মাহফুজা আক্তার কিরণ বলেন, বাফুফে চেয়েছিলো পড়াশোনা করা মেয়েরা যদি ফুটবলে আসে সেক্ষেত্রে মেধায়ও এগিয়ে যাবে নারী ফুটবল। সামাজিক সমস্যা কেমন?কথা বলছিলাম আনোয়ারুল হক হেলালের সাথে, যিনি দক্ষিণ এশিয়ায় ফুটবল নিয়ে কাজ করছেন। তিনি মূলত সামাজিক সমস্যার দিকে নজর দিয়েছেন। "মেয়েদের ফুটবল খেলাটাকে কতটা গ্রহণ করা হয় সেটা মূল ব্যাপার, এটা সামাজিকতার বিষয়। মহিলা কমপ্লেক্সে খেলা হয়েছিলো একটা স্কুল ফুটবল টুর্নামেন্টের, সেখানে ইংরেজি মাধ্যমের মেয়েরাও এসেছিল। কিন্তু তারা ঐ পর্যন্তই থেমে যায়," আনোয়ারুল হক হেলাল বলছিলেন। তারা শিক্ষাটাকে বেশি গুরুত্ব দেন বলে মনে করেন মি. হেলাল। পেশাদারিত্ব আনলে কী সমস্যা সমাধান হবে?আনোয়ারুল হক হেলালের মতে, পেশাদারিত্ব ভিন্ন জিনিস। বাংলাদেশে ছেলেদের ফুটবলও আক্ষরিক অর্থে পেশাদার নয়। তবে লিগ প্রয়োজন বলে মনে করছেন তিনি। "যতদিন ফুটবল ফেডারেশনের ক্যাম্পে খাওয়া দাওয়া বসবাসের সুবিধা পাবেন এরা ততদিন এরা থাকবে। সেক্ষেত্রে কিন্তু আয়ের উৎস হচ্ছে না। এটা স্বাভাবিক তারা এরপর আর উৎসাহ পাবেন না ফুটবলে।"
12
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেছেন। তার নির্দেশনায় অস্ট্রেলিয়া সম্প্রতি পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। এছাড়া গত বছর ল্যাঙ্গার কোচ থাকাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছিল অস্ট্রেলিয়া। চার বছর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট কোম্পানি ডিএসইজি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। এক বিবৃতি ডিএসইজির পক্ষ থেকে বলা হয়, ডিএসইজি নিশ্চিত করছে যে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে আজকে পদত্যাগ করেছে। গত রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর এই মুহূর্ত থেকেই।
12
সেদিন কোনো শুটিং ছিল না। তাই ইউনিটের কেউ কাজের জন্য তাড়া দেয়নি। এজন্য নিজের খেয়ালে বিচে সময় কাটাচ্ছিলেন তিনি। সাদা টি-শার্ট আর লো-ওয়েস্ট জিন্সে ফ্রেমবন্দিও হলেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল। তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। ইতালির বিচে তার একান্ত কিছু মুহূর্ত এখন ওয়েব ওয়ার্ল্ডে চর্চার বিষয়। বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব
2
কুমিল্লার সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকা থেকে ৭ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ দুজন, আলেখারচর এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ একজন এবং সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী মহাসড়ক এলাকা থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা বহনকারী একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল বুধবার রাতে র্যাবের বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর চিনারচর গ্রামের মো. আবদুল মোমিন (২২), বগুড়া জেলার গাবতলীর লাংলু মধ্যপাড়া গ্রামের মো. হেলাল (৩২)। এ সময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। অপর অভিযানে সদরের আলেখারচর থেকে তিন কেজি গাঁজাসহ গাজীপুর জেলার শ্রীপুরের ত্রিমোহিনী গ্রামের হ্যাপি আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট রাতে জেলা সদরের আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। আরেকটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী এলাকা থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ মাদারীপুর জেলা সদরের হাড়িকুমারিয়া গ্রামের মো. শাকিল আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
6
নোয়াখালীর সোনাইমুড়ীতে পাকা সড়কের দাবিতে রাস্তায় নেমেছে এলাকাবাসী। উপজেলার দেওটি ইউনিয়নে ব্রজেরগাঁও খলিলুর রহমান স্কুল থেকে সামারখিল হয়ে পালপাড়া ডাক্তার বাড়ির দরজা পর্যন্ত সড়ক পাকাকরণের দাবি জানান তারা। সোমবার সকালে সামারখিল নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ সড়ক হয়ে প্রতিদিন সামারখিল, পালপাড়া, সরকামতা ও নবগ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, খলিলুর রহমান কামিল মাদ্রাসা, ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করে। নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক জানান, আমাদের কর্মকর্তারা অবিলম্বে সড়কটি পরিদর্শন করবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিডি প্রতিদিন/এমআই
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন। এছাড়া চট্টগ্রামে ৩, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
6
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি ভকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি পরীক্ষার ফল প্রকাশ ও তৎসংশ্লিষ্ট পরিসংখ্যান ও প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন।শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে।ফল জানবেন যেভাবেমোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে ফল পেতে লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে লিখে স্পেস দিয়ে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে লিখে স্পেস দিয়ে লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।মহামারির মধ্যে আট মাস পিছিয়ে গত ২ ডিসেম্বর ২ হাজার ৬২১টি কেন্দ্রে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল। এতে ৯ হাজার ১৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেন।এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। যাঁদের ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক ও ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এ ছাড়া ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা এবং ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।
1
কোভিড সংক্রমণ না কমার চারটি প্রধান কারণ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন। তিনি বলেছেন, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ না কমার একাধিক কারণ রয়েছে। এর মধ্যে চারটি হলোপ্রধান কারণ।' সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এই চার কারণ জানান তিনি।চার প্রধান কারণ হলো- ২. সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া। ৩. লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া। ৪. টিকাকরণের কম গতি। সাক্ষাৎকারে বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দুই সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।' তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যেভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। আগে একজন আক্রান্ত হলে আরও তিনজনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত হলে আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম। তাই সব দেশগুলোকে বিধিনিষেধ বজায় রাখা এবং দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
ভারতের কুচকাওয়াজে অংশ নিতে আইএএফ সি-১৭ বিমানে দেশে ছেড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন সদস্য। আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লীতে ভারতের গণতন্ত্র দিবসে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের ইতিহাসে তৃতীয়বারের মত কোনো বিদেশী সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লীর রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংম নিতে এ আমন্ত্রণ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে এখন তারা গর্বের সঙ্গে রাজপথে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিকযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর সেনারা রয়েছেন। বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ নেসাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১,২,৩,৪,৮,৯,১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১,২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত। কুচকাওয়াজটি আগামী ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে।
3
চা বিক্রেতা রুহুল আমিন মীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ডাকুয়া ব্রিজ বাজার সড়কে পাড়ডাকুয়া গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা রুহুল আমিন মীর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ব্রিজ বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, গত ২৫ জুন উপজেলার পাড়ডাকুয়া ব্রিজ বাজারে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চা বিক্রেতা রুহুল মারা যান। এ ঘটনায় ২৬ জুন রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৬ জনসহ মোট ৫২ জনের নামে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। বিডি প্রতিদিন/এমআই
6
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে কত বিচিত্র ও চমকপ্রদ জিনিস-ই না আবিস্কার হচ্ছে! ইতোমধ্যে অদৃশ্য পোশাক আবিস্কার করার কথা আমরা শুনেছি। আর এবার 'অদৃশ্য ট্রেন' তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জাপান। 'অদৃশ্য এই ট্রেন' চোখের সামনে দিয়ে গেলেও দেখা যাবে না ও কেউ কোনো শব্দও টেন পাবে না। অদৃশ্য ট্রেনটির প্রাথমিক নকশা তৈরি করেছেন জাপানের বিখ্যাত প্রকৌশলী কাজুও সেজিমা। আরও বলা হয়, ট্রেনটিতে সর্বাধুনিক সব প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। আর গতির দিক দিয়ে এটি হবে বিশ্বের সেরা ও দ্রুতগতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম। ২০১৮ সালে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির বিডি/৬ এপ্রিল ২০১৬/শরীফ
5
মুজিব বর্ষের বিশেষ অধিবেশন উপলক্ষে নব রূপে সাজানো হচ্ছে সংসদ ভবন। জাতীয় সংসদের আধুনিকায়ন প্রকল্পের আওতায় সংসদের ট্যানেল ও মূল ভবনের ৪৮টি পয়েন্টে আধুনিক, বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ার্ডের রেপুটেড ব্রান্ডের (লিগমেন্ট) লাইট স্থাপন এবং ট্যানেলের ভিতর অত্যাধুনিক লাইট বসানোর কাজ শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আবারও সংসদের বিশেষ অধিবেশনের উদ্যোগ হিসেবে এ সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে। চলতি বছরের ৭ নভেম্বর এই বিশেষ অধিবেশন আয়োজনের চিন্তা-ভাবনা চলছে। ২০ সেপ্টেম্বর মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে আয়োজিত বৈঠকে এ তথ্য জানানো হয়। যদিও এর আগে ২২-২৩ মার্চ এ বিশেষ অধিবেশন করোনা সংক্রমণের কারণে স্থগিত হয়ে যায়। ৭ নভেম্বরকে সামনে রেখে নতুন আলোকে সজ্জিত করার কাজ চলছে সংসদ ভবনে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের মূল ভবনের ৪৮টি পয়েন্টে আধুনিক এবং বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ার্ল্ড রেপুটেড লাইট ব্রান্ডের (লিগমেন্ট) লাইট স্থাপন এবং টানেলের অভ্যন্তরে আধুনিক লাইট স্থাপন কাজের পরিদর্শন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি কাজের পরামর্শ ও মতবিনিময় সভায় অংশগ্রহণও করেন। আগামী ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উৎযাপিত হবে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানাবিধ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। যার মধ্যে মুজিবের জন্ম দিনে আলোকমালার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়। এছাড়া সারা দেশে বৃক্ষরোপণ চলছে। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদেও আয়োজিত হবে বিশেষ মুজিব অধিবেশন। জানা গেছে, বাতিল হওয়া আগের অধিবেশনের প্রস্তুতির মতো এবারও বিদেশি অতিথিদের এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হবে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এ বিষয়ে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, নতুন করে বিশেষ অধিবেশন ডাকার চিন্তা করা হচ্ছে। আগামী নভেম্বরে এ বিশেষ অধিবেশনটি হতে পারে বলে জানান তিনি। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এরমধ্যে এখন বৃক্ষরোপণ চলমান রয়েছে। নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, 'সংসদে বঙ্গবন্ধু' বই প্রকাশনা, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ সময় সংসদ ভবন গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় সংসদের টানেল এবং মূল ভবন আলোকিতকরণ কাজের পরিকল্পিত নকশার আলোকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে পরিকল্পনা অনুসারে বাস্তবায়িত কাজসমূহের দুটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের মূল ভবনের বিভিন্ন প্রান্তে ট্রায়াঙ্গেল ও অন্যান্য সেপের স্থানসমূহে স্থাপিত লাইটের বিষয়ে পরামর্শ দেন স্পিকার। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি সংসদে আধুনিক লাইট স্থাপন কাজের পরামর্শ ও মতবিনিময় সভায় অংশ নেন।
6
বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম 'নতুন সিদ্ধান্ত: ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!'-এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে শেয়ার হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যে অনলাইন পোর্টালগুলোতে ওই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে, সেগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। পোর্টালগুলোতে এর আগেও বেশ কিছু বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশই সংবাদ পড়ার সময় অনলাইন পোর্টাল সম্পর্কে সচেতন থাকেন না। বরং নিউজ ফিডে চটকদার কোনো শিরোনাম এলেই সেটি বিশ্বাস করেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।এ রকম কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। লিংকগুলোতে ক্লিক করে দেখা যায়, প্রতিটি পোর্টালেই একই তথ্যসহ প্রতিবেদন ছাপানো হয়েছে। অর্থাৎ, তথ্যগুলো কোথাও থেকে কপি করা হয়েছে।সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে দেখা যায়, গত ২ আগস্ট অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে '৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যগুলো হুবহু কপি করা হয়েছে।ওই প্রতিবেদন থেকে জানা যায়, ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।৩১ জুলাই ২০২১ (শনিবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকগণ অনলাইনে তত্ত্বীয় ক্লাস নেবেন এবং যেসব ব্যবহারিক ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে, সেগুলো অনলাইনেই সম্পন্ন হবে। দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি নির্দেশে এখনো সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই অচলাবস্থা চলছে। তবে অনলাইনে পাঠদান চলছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাও নিয়েছে।ফেসবুকে কোনো সংবাদ দেখলে শুরুতেই শিরোনামের দিকে নজর যায়। অনেকেই লিংকে ক্লিক করে ভেতরে প্রবেশ করেন না। অনেক সময় মূল প্রতিবেদনে কী লেখা আছে, সেটি না পড়েই শেয়ার দিয়ে দেন। অনলাইন পোর্টালগুলোর এ ধরনের শিরোনামের কারণে ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, দেশে আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।মূলত আগামী ৭ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। তবে সেটিও অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাস্তর ভেদে এ ধরনের ঘোষণা এর আগেও বেশ কয়েকবার এসেছে।
6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান নিজেদের বদলে নিলে ভাল। না হলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এমন 'গ্যারান্টি' দেওয়া যাচ্ছে না। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'পাকিস্তান আমাদের প্রতিবেশী। তারা যদি ইতিবাচক দিকে বদলায়, তা হলে এমন পদক্ষেপ (সার্জিক্যাল স্ট্রাইক) করার প্রয়োজন আর হবে না। কিন্তু যদি জঙ্গি সংগঠনগুলি এবং অন্যরা ভারতকে নিশানা বানাতে থাকে, তা হলে আমরা নিশ্চয়তা দিতে পারছি না যে আবার সার্জিক্যাল স্ট্রাইক করব না।'
3
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেনি, এমন কথা আমি বলি নাই। আমার কথা বিকৃত করে পেঁচিয়ে লেখা হয়েছে'।রোববার বিকেলে শাহজাহানপুরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।গতকাল শনিবার ভার্চুয়াল সভায় নিজের দেওয়া বক্তব্যের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, 'কাউকে খুশি করতে কিছু বলিনি। যা বলেছি, সংগঠনের ভালোর জন্য বলেছি। এমন কোনও কথা বলি নাই যার জন্য দেশের কাছে, জাতির কাছে আমাকে বিব্রত হতে হবে'।তিনি বলেন, 'এতো লোক থাকতে আমাকে হঠাৎ করে টার্গেট করার কি হলো? এটাকে আমি অশুভ লক্ষণ বলে মনে করি'।সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে মির্জা বলেন, 'আমার সহজ সরল উক্তিগুলোকে বিকৃত করে যার যেভাবে প্রয়োজন লিখেছে। আংশিক বক্তব্য ব্যবহার করে মনের মাধুরি মিশিয়ে লেখা হয়েছে। কেন এটা করা হয়েছে জানিনা'।এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, 'ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির নেতাকর্মী দায়ী। এই কথা আমি বলেছি, কেউ প্রমাণ করতে পারবে ? আমার কথা বিকৃত করা হয়েছে। আমি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। কেন এ কথা বলব আমি। এ কথা বলার অর্থ নিজের মাথায় নিজেই বোমা ফাটানো। এখানে টুইস্ট করা হয়েছে। আমি বলেছি সরকারকে। সরকার যদি ইলিয়াসকে গুম না করে থাকে, তাহলে গুমটা করল কে। সেটাই আমি বুঝাতে চেয়েছি। তবে যা বলতে চেয়েছিলাম, আমি হয়তো তা বুঝাতে পারিনি'।প্রসঙ্গত ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাকে সরকারই 'গুম' করে রেখেছে শুরু থেকে এমন অভিযোগ করে আসছে বিএনপি।মির্জা আব্বাসের এমন বক্তব্যে দলে ও দলের বাইরে আলোচনার ঝড় বইছে। তার এমন বক্তব্য কেন-সে নিয়েও দলের ভেতরে উঠেছে নানা প্রশ্ন।
9
মানিকগঞ্জের হরিরামপুরে হ্যালো বাইকের দুপাশ দিয়েই যাত্রী ওঠা-নামা করায় বাড়ছে দুর্ঘটনা। অথচ মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকের একপাশ দিয়ে যাত্রী ওঠা-নামা, আর অন্য পাশে লোহার রড বা স্টিলের পাইপ দিয়ে আটকানো থাকে।সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিরামপুর থেকে ঝিটকা, ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা, লাউতা-লেছড়াগঞ্জ থেকে বেউথা চলাচলকারী এবং হরিরামপুর থেকে বলড়া-বালিরটেক চলাচলকারী সকল হ্যালো বাইকে দুপাশ দিয়ে যাত্রী ওঠানো এবং নামানো হচ্ছে। উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠানো এবং নামানোর সময় মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে যাত্রী নামানোর সময় পেছন বা সামনে দিয়ে মোটর সাইকেলসহ গাড়ি চলে আসলে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।এ বিষয়ে কাণ্ঠাপাড়া বাজারে সঞ্জয় ফার্মেসির মালিক সঞ্জয় শীল বলেন, 'হ্যালো বাইকের উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠা নামা করায় জ্যামের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। দ্রুত সময়ের মধ্যে উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠানো নামানো বন্ধ করা উচিত।'হ্যালো বাইক চালক আব্দুস সামাদ বলেন, 'মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকে একপাশ দিয়ে যাত্রী ওঠা নামা করতে পারে। কিন্তু আমাদের এখানে দুপাশ দিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। আমরা যাত্রীদের উল্টো পাশ দিয়ে নামতে সব সময় নিষেধ করি।'হরিরামপুর অটো মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম বলেন, 'শিগগিরই প্রত্যেক হ্যালো বাইকের ডান পাশ স্টিলের পাইপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। তাহলে এক পাশ দিয়ে যাত্রী ওঠা নামা করতে পারবে।'এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'অটো মালিক সমিতির সভাপতিকে ডেকে ব্যবস্থা গ্রহণ করতে বলব।'
6
সাভারের আশুলিয়ায় মিন্টু চন্দ্র বর্মণ (৩৬) নামের এক শিক্ষককে ১৪দিন ধরে পাওয়া যাচ্ছে না। তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মণ। পরে ২২ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে মিন্টুর পরিবার ও পুলিশ জানায়, গত ১৩ জুলাই জামগড়া এলাকা থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মণ। এর পর থেকেই তার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে খুঁজে পাচ্ছে না। পরে গত বৃহস্পতিবার তার ভাই আশুলিয়ায় এসে থানায় জিডি করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিখোঁজ শিক্ষককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই শিক্ষক ও দুই বন্ধু মিলে দুই বছর আগে জামগড়া এলাকায় ভাড়া জমিতে স্কুলটি শুরু করেন। গত দুই বছরে প্রায় চার লাখ টাকা ভাড়াও বকেয়া রয়েছে। এসব বিষয়েও তদন্ত চলছে। শিগগিরই তাকে খুঁজে বের করা হবে।
6
মাদক মামলায় প্রায় মাসখানেক কারাবন্দি থাকার পর জামিন পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তবে এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না শাহরুখ তনয়। জামিন হলেও কারাগার থেকে মুক্তির জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আরিয়ানকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ভাষ্যমতে, শুক্রবার (২৯ অক্টোবর) মুম্বাই আদালতের আনুষ্ঠানিক বিস্তারিত আদেশের পর আরিয়ানের দল তার মুক্তির জন্য আবেদন জানাবে। এ কারণে কারাগার থেকে মুক্তি নিয়ে বেরোতে আরও দুই দিন অপেক্ষায় থাকতে হতে পারে ২৩ বছর বয়সী আরিয়ানকে। আরেক ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, মুম্বাই আদালতের কাছ থেকে জামিনের বিস্তারিত আদেশ আসার আগ পর্যন্ত কারাগার থেকে আরিয়ানের মুক্তি মিলবে না। সেক্ষেত্রে শুক্রবার কিংবা শনিবারে কারাগার থেকে মুক্তি পেতে পারেন আরিয়ান খান। আরও পড়ুন-অবশেষে জামিন পেলেন আরিয়ান খান অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার মুম্বাই আদালতের কাছ থেকে জামিনের বিস্তারিত আদেশ এলেও কারাগার থেকে মুক্তি নেওয়ার জন্য আরও কয়েকটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হবে আরিয়ানকে। যদি আদালত আজ জামিন দেওয়ার সময় আরোপিত শর্তের ওপর তার কার্যনির্বাহী আদেশ দেয়, তাহলেই আরিয়ান শুক্র বা শনিবারে কারাগার থেকে মুক্তি পেতে পারেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মুম্বাইয়ের হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। নিম্ন আদালতে কয়েক দফা ছেলের জামিন আবেদন নাকচ হওয়ায় গত সপ্তাহে মুম্বাইয়ের উচ্চ আদালতের দ্বারস্থ হয় খান পরিবার। মঙ্গল এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে এসে রায় ঘোষণা করেন ভারতের হাইকোর্ট। আরিয়ানের পাশাপাশি একই মামলায় গ্রেপ্তার মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টকেও জামিন দিয়েছেন আদালত। মুম্বাইয়ের হাইকোর্ট আরিয়ানের মতো তাদেরও জামিন দেওয়ার বিস্তারিত বিবরণ জানাবে শুক্রবার। গত ৮ অক্টোবর থেকে তারা সবাই কারাগারে বন্দি ছিল। এদিকে, আরিয়ানের জামিনের খবরে উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা। শাহরুখ খানের সমর্থনে অনেক ভক্ত আরিয়ানের পোস্টার নিয়ে তার বাসভবন মান্নাতের সামনে অবস্থান করছেন। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়ামুখী একটি প্রমোদতরীর পার্টিতে অভিযান চালিয়ে এবং জাহাজে থাকা মাদক জব্দ করার পর সেখান থেকে আরিয়ান, আরবাজসহ আরও কয়েকজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুইবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। এক সময়ে এই মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার কারণে সমীরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।
2
ঢাকা: সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ জুন থেকে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচটি ড্র কিংবা টাই হলে ফল নির্ধারণ হবে কীভাবে? এই সমস্যার সমাধান দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ ড্র হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।এ ছাড়া ফাইনাল ম্যাচে আরও কিছু নিয়ম বেঁধে দিয়েছে আইসিসি। ফাইনালে এসজি কিংবা কোকাবুরা নয় ব্যবহার হবে ডিউক বল। একই সঙ্গে প্লেয়ার রিভিউ, ডিআরএস ও শর্ট রানের রিভিউর ক্ষেত্রে বদল এনেছে আইসিসি।ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডের ব্যবস্থাও। ম্যাচ ড্রয়ের সঙ্গে এই রিজার্ভ ডের কোনো সম্পর্ক নেই। পাঁচ দিন স্বাভাবিকভাবে খেলা মাঠে গড়ালে রিজার্ভ ডেতে আর নেওয়া হবে না। যদি বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে নির্ধারিত দিনের খেলা বিঘ্নিত হয় তবে রিজার্ভডেতে নেওয়া হবে ফাইনাল ম্যাচ।
12
নিজের ক্যারিয়ার নিজেই গড়তে চান তিনি। স্ত্রী প্রিয়াঙ্কার 'কাঁধে' ভর দিয়ে জীবনে উন্নতি করতে চান না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢরা! নয়াদিল্লিতে একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট বলেন, জীবনের উন্নতি, সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য স্ত্রী প্রিয়াঙ্কার নাম বা প্রতিপত্তি কোনটারই প্রয়োজন ছিল না তার। তিনি বলেন, ''জীবনে উন্নতির জন্য আমার কখনোই প্রিয়াঙ্কাকে প্রয়োজন ছিল না, নেইও। আমার যথেষ্ট সম্পত্তি রয়েছে। বরাবরই ছিল। বাবা আমাকে অনেক কিছু দিয়েছেন। সব রকমের সমস্যা সামলানোর শিক্ষাও আমি পেয়েছি।'' স্ত্রীর সঙ্গে শাশুড়ি সোনিয়া বা শ্যালক রাহুলের লোকসভা কেন্দ্রে যান গান্ধী পরিবারের জামাতা। ইদানিং ফেসবুক পেজে নরেন্দ্র মোদি এবং বিজেপি সম্পর্কে ব্যঙ্গবিদ্রুপ করছেন তিনি। তবে কি সক্রিয় রাজনীতিতে আসছেন রবার্ট? তার জবাব, ''কখনও রাজনীতিতে আসব না, তা বলছি না। দেখা যাক, ভবিষ্যতে কী হয়। যখন জনতা আমাকে চাইবে, যখন তাঁরা মনে করবে আমি পরিবর্তন ঘটাতে পারি, তখন হয়তো রাজনীতি করব। যে পরিবারের সঙ্গে আমি যুক্ত, তারা বংশপরম্পরায় রাজনীতি করছে। আমি তা শ্রদ্ধা করি।'' রবার্টের বিরুদ্ধে একাধিক রাজ্যে জমি দুর্নীতির মামলা চলছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তা নিয়ে গান্ধী পরিবারকে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে রবার্টের মন্তব্য, ''আমার সম্পর্কে অনেক কিছুই সংবাদপত্রে পড়েছি। কিন্তু সত্যিটা আমি জানি। আমার জন্ম এদেশে। সুতরাং মামলায় জড়িয়ে হেনস্থা করা হলেও আমি দেশ ছেড়ে পালাব না।'' এই সাক্ষাৎকারে এনডিএ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি রবার্ট। বলেন, ''কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু মানুষ যখনই ঠিক আর ভুলটা বুঝবে, তখনই তাঁরা এই সরকারের বিরুদ্ধে যাবে।'' বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ
3
ভোর ৫টায় উঠে টার্ফের মাঠে অনুশীলন দিয়ে শুরু হয় প্রতিদিনকার জীবন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জিমে ফিটনেস উন্নতির চর্চা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কঠোর পরিশ্রমেই সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সাফল্য এসেছে বলে জানালেন শিরোপাজয়ী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন।সাফ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে একাধিক সাফল্য আছে বাংলাদেশের। গতকাল অনূর্ধ্ব-১৯ শিরোপাও জেতা হয়ে গেল বাংলাদেশের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দিলেন মারিয়া মান্ডারা।প্রায় ৩০ দূর থেকে আনাই মগিনির করা একমাত্র গোলে প্রতিবেশী দেশের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসায় ভাসলেন লাল-সবুজ কোচ ছোটন, 'আনাইয়ের এমন গোল নতুন নয়। বয়সভিত্তিক সব পর্যায়ে তার এমন দুর্দান্ত ফিনিশিংয়ের রেকর্ড আছে। আমরা দ্রুত উন্নতি করছি। শারীরিক, মানসিকভাবে সবার থেকে ভালো অবস্থানে আছি। ভোরবেলায় উঠে আমরা অনুশীলন করেছি। প্রতিদিন তিনটি করে সেশন করেছি। মেয়েরা জিমে ঘাম ঝরিয়েছে। এসব কঠোর পরিশ্রমেরই ফসল।'আশা করি সামনেও আমাদের এই সাফল্য চলবে। আবারও বলছি, কঠোর পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না।-গোলাম রব্বানী ছোটন কোচ, বাংলাদেশমূল সাফের শিরোপা এখনো জেতা না হলেও এই অঞ্চলের বয়সভিত্তিক ফুটবলের প্রায় সব টুর্নামেন্ট জেতা হয়ে গেছে বাংলাদেশের। উন্নতির ধারা ঠিক থাকলে দ্রুত সেই শিরোপাও জেতা সম্ভব বলে মনে করেন ছোটন, 'মেয়েরা খুব অল্প বয়স থেকে শুরু করেছে। আর কয়েক বছর পরেই হয়তো আমরা এই অঞ্চলেও শক্তিশালী পর্যায়ে যাব। আজকের মারিয়া, আঁখিরাই তখন মাঠ মাতাবে। আমার নিজের জন্য বাড়তি আনন্দ এই যে মেয়েরা ভালো খেলছে। তারা যথেষ্ট বুদ্ধিমান। আশা করি সামনেও আমাদের এই সাফল্য চলবে। আবারও বলছি, কঠোর পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না।'সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপা জেতা মারিয়া মান্ডার নেতৃত্বে এবার অনূর্ধ্ব-১৯ও জিতেছে বাংলাদেশ। ফুটবলের কারণে গত বছর বড়দিন পালন করতে পারেননি মাঝমাঠের এই ভরসা। এবার বড়দিন আর শিরোপাজয়ের আনন্দ একসঙ্গে পালন করবেন বাংলাদেশ অধিনায়ক।
6
ইরাকের সদ্য শেষ হওয়া সাধারণ নির্বাচনে জয়ী হওয়া সদর মুভমেন্টের নেতা মুকতাদা আল-সদর বলেছেন, ইরাকে তিনি যদি নতুন সরকার গঠন করতে পারেন তবে যুক্তরাষ্ট্রের সাথে একত্রে কাজের জন্য উন্মুক্ত থাকবেন। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি। এর আগে গত ১০ অক্টোবর ইরাকে পার্লামেন্টের আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর মুভমেন্ট পার্লামেন্টের ৩২৯টি আসনের মধ্যে ৭৩টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসির আল-তাকাদ্দুম মুভমেন্ট পেয়েছে ৩৮ আসন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির স্টেট অব ল কোয়ালিশন পেয়েছে ৩৪টি আসন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা মোট ৪০টি আসনে জয়লাভ করেছে। সর্বাধিক আসনে জয়ী হলেও সদর মুভমেন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। ফলে দলটিকে অন্য দলের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে। বিবৃতিতে মুকতাদা আল-সদর বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে। তবে এই ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে স্থাপিত চুক্তিকে শ্রদ্ধার ভিত্তিতে কার্যকর হতে হবে। তা না হলে তারা 'চাপ ও অধীনতার কাছে আত্মসমর্পণ করবেন না' জানান আল-সদর। বিবৃতিতে তিনি আরো বলেন, 'আমরা ধর্মীয় সম্প্রদায় বা জাতিগত গোষ্ঠী নয়, বরং জাতীয় জোট গঠনের চেষ্টা করছি। যা জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য সহায়ক হবে।' পাশাপাশি দেশ গঠনের জন্য এবং দখলদারিত্ব, দুর্নীতি, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, সন্ত্রাস ও অধীনতা থেকে দেশকে মুক্ত করার জন্য সকল ইরাকিকে সহায়তা করার আহ্বান জানান তিনি। ২০১৯ সালের অক্টোবরে ইরাকে জীবনমানের উন্নতি ও কর্মসংস্থানের দাবি এবং দুর্নীতির অভিযোগে সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের জেরে তৎকালীন ক্ষমতাসীন আদেল আবদুল মাহদি সরকারের পতন হলেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখে। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভকারীদের বিভিন্ন দাবি পালনের প্রতিশ্রুতি দেয়। এর অংশ হিসেবেই এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সূত্র : আশশারক আল-আওসাত
3
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের চলমান হামলায় নতুন করে ১১ জন নিহত হয়েছেন। এর ফলে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩ জনে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে। এছাড়া হামলায় আরো চার শ' ৮৭ জন আহত হয়েছেন। অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুলি বসতি স্থাপনে গত ২৫ এপ্রিল ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদুল আকসা থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরাইলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে অন্তত এক হাজার পাঁচ শ' রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানে। বৃহস্পতিবার পর্যন্ত এতে এক সৈন্যসহ অন্তত ছয় ইসরাইলি নিহত হয়েছেন এবং আরো ৪৫ জন আহত হয়েছেন। হামাসের রকেট হামলার পর ইসরাইল সোমবার রাত থেকেই গাজায় বিমান হামলা শুরু করে। সূত্র : আনাদোলু এজেন্সি
3
'অবৈধ' ভূমি দখলে সম্পৃক্ততা থাকায় পাকিস্তানের প্রতিরক্ষা আবাসন কর্তৃপক্ষের (ডিএইচএ) প্রতি ক্ষোভ ঝাড়লেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ কাসিম। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী 'সবচেয়ে বড় ভূমিদস্যু' বলেও মন্তব্য করেছেন তিনি। গত বুধবার এক আবেদনের শুনানিতে তিনি এ কথা বলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইভাকিউইয়ি ট্রাস্ট প্রোপার্টি বোর্ডের (ইটিপিবি) কাছ থেকে বৈধভাবে ইজারা নেওয়া জমিতে যাতে ডিএইচএ কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সেই নির্দেশনা চেয়ে তিনজন সাধারণ ব্যক্তি আদালতে রিট আবেদন করেন। শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি হাইকোর্টের জমিও সেনাবাহিনী দখলে নিয়েছে বলে জানান। এ নিয়ে সেনাবাহিনীর প্রধানকে একটি চিঠি লিখতে লাহোর হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ডিএইচএর কাউন্সেল আলতাফুর রেহমান বিষয়টি তাঁর জানা নেই বলে জানান। বিষয়টি যাচাইয়ের জন্য প্রধান বিচারপতি লাহোরের ক্রপস কমান্ডারকে সমন করেন। তিনি তাঁর পর্যবেক্ষণে বলেন, 'সেনাদের উর্দি মানুষের সেবার জন্য, রাজার মতো শাসন করার জন্য নয়।' প্রধান বিচারপতি বলেন, সেনাবাহিনী সম্পর্কে তিনি মিথ্যা কথা বলেননি। সৃষ্টিকর্তা তাঁকে সত্য বলার সাহস দিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী যেভাবে সাধারণ লোকজনের সম্পত্তি দখল করছে, সেটি ভূমি দখল ছাড়া আর কিছু নয়। আদালত শুনানির একপর্যায়ে ক্যাপিটাল সিটি পুলিশ অফিসারকে তলব করেন। আদালতে বিরতির পর শুনানি শুরু হলে লাহোরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ দোগার হাজির হন। প্রধান বিচারপতি তাঁকে ডিএইচএর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে চাকরি ছেড়ে দিতে বলেন। ডিএইচএর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তার এফআইআর নেওয়ার নির্দেশ দেওয়া হয় এই পুলিশ কর্মকর্তাকে। প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, অবসরে যাওয়া সেনা কর্মকর্তাদের জন্য আকর্ষণীয় কল্যাণমূলক পরিকল্পনা রয়েছে, যা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য নেই। তিনি প্রশ্ন রেখে জানতে চান, 'সেনাবাহিনীই শুধু ত্যাগ স্বীকার করে? পুলিশ, আইনজীবী, বিচারপতি, তারা কোনো ত্যাগ স্বীকার করে না?'
3
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হাই নামে এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক ছিলেন। এলাকার শ্রদ্ধাভাজন এই শিক্ষক সবার কাছে আব্দুল হাই স্যার হিসেবে পরিচিত ছিলেন। গত ১৭ এপ্রিল ওই শিক্ষকের করোনা শনাক্ত হয়।হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ওই শিক্ষকের মরদেহ সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে। এর আগে হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ময়মমসিংহে রক্তের ডায়ালাইসিস করাতে গিয়ে আব্দুল হাই স্যার করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন। শিক্ষক আব্দুল হাই হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা গ্রামের বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোসেনপুরে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান করোনায় মারা যায়।
6
জয়পুরহাটের আক্কেলপুরে কহিনুর আক্তার (৪৮) নামের এক স্কুলশিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর প্রয়াত স্বামীর ভাইদের বিরুদ্ধে। স্বামী মারা যাওয়ার পরে এক মেয়েসহ অন্যত্র বিয়ে করেন কহিনুর। ওই মেয়ে তাঁর বাবার জমির ভাগ পান। অভিযোগ রয়েছে সেই জমিতে আবাদ করতে গেলেই প্রথম স্বামীর ভাই আসলাম ও চঞ্চল তাঁকে প্রায় মারধর করতেন। গত শুক্রবার সকালে আবারও মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কহিনুর।জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার বিহারপুর মহল্লার বাসিন্দা কহিনুর আক্তার। তিনি ওই মহল্লার আলমগীর হোসেনের স্ত্রী। কহিনুর আক্তার নওগাঁর বদলগাছী উপজেলা খাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আছেন।কহিনুর আক্তার বলেন, 'আমার প্রথম স্বামী এনামুল হক ১৯৯৪ সালে মারা যায়। পাঁচ বছর পর আমি অন্যত্র বিয়ে করি। প্রথম স্বামীর বড় মেয়ে রাবেয়া (২৫) আমার সঙ্গে থাকে। সে তার বাবার চার বিঘা জমির ভাগ পায়। ২০১৪ সালে মেয়ের ভাগের জমি আমরা দখলে পাই। কয়েক মাস ধরে দেবর আসলাম ও চঞ্চল আমাদের ওই জমিতে আবাদ করতে দেয় না। প্রায় সময় আমাকে মারধর করে। গত শুক্রবারও তারা আমাকে মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।'তবে এ বিষয়ে আসলাম হোসেন বলেন, 'আমার ভাইয়ের মেয়ে জমি পাবে। সেটার বিষয়ে আমরা বসে সমাধান চেষ্টা করছি। কিন্তু ভাবি এ বিষয়ে বসতে চান না। আমরা ভাবিকে মারধর করিনি। সে মিথ্যা অভিযোগ তুলে হাসপাতালে ভর্তি হয়েছে।'স্থানীয় কাউন্সিলর মেসবাউল সরদার গবু বলেন, 'কহিনুরের দেবরেরা তাঁকে মারধর করেনি। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে বলে জানতে পেরেছি। তারপরও বিষয়টি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মীমাংসার চেষ্টা করছি।'
6