text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে বিশ্বশক্তির চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তার মন্তব্যের বরাত দিয়ে খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া অ্যাডেবার বলেন, 'আলোচনার কোনো গোপন তথ্য আমি আপনাদের জানাতে পারছি না, তবে এতটুকু বলতে পারি আমাদের অগ্রগতি হচ্ছে।' পরমাণু বিরোধ নিয়ে আলোচনায় দুই পক্ষই 'মিমাংসার পথে' থাকবে বলে প্রত্যাশা জানান মারিয়া অ্যাডেবার। শনিবার থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় নতুন করে জয়েন্ট কমপ্রেহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) শীর্ষক চুক্তি চালু করতে ইরানের সাথে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় ইরানের সাথে এই আলোচনায় চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন অংশ নিয়েছে। ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি পরমাণু চুক্তি স্বাক্ষর করে। জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সীমিত পরমাণু কর্মসূচি জোরদার করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, ইরানকে আগে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগে দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছে। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
দেশের তিনজন শীর্ষ অর্থনীতিবিদ বলেছেন, চা-শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম মজুরির বিধান মানা হচ্ছে না। এ শিল্পের স্বার্থেই চা-শ্রমিকদের মজুরি বাড়ানো দরকার। সরকার উন্নত অর্থনীতির যে আকাঙ্ক্ষার কথা বলছে, তা চা-শ্রমিকদের মতো জনগোষ্ঠীগুলোকে পেছনে ফেলে রেখে অর্জন করা সম্ভব না। গতকাল রোববার 'চা-শ্রমিকদের মজুরি: বর্তমান কাঠামো ও চলমান চ্যালেঞ্জ' শীর্ষক এক অনলাইন সেমিনারে অর্থনীতিবিদেরা এ কথা বলেন। তিন অর্থনীতিবিদের মধ্যে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন। বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এসইএইচডি), পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে চা-শ্রমিক ইউনিয়নের নেতা ও আইনজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে বলা হয়, চা-বাগানে শ্রমিকেরা দৈনিক ও মাসিক মজুরির ভিত্তিতে কাজ করেন। চা-শ্রমিকেরা এখন দৈনিক ১২০ টাকা মজুরি পান। এর বাইরে একজন শ্রমিক স্বল্পমূল্যে চাল বা আটা পান। সরকারের এ বছরের সবশেষ মজুরিবিষয়ক প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ৫০০ টাকা হতে হবে। মজুরি ছাড়াও দেশের শ্রম আইনের অনেক বিষয় চা-বাগানগুলোতে মানা হয় না। বাগানগুলোতে চা-শ্রমিকেরা অনেকটা 'কৃতদাসের' জীবন যাপন করেন। অনুষ্ঠানে বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, 'সিলেটের একটি নিম্নবিত্ত পরিবারের শুধু খাদ্যসামগ্রীর জন্য মাসে সাড়ে ১৪ হাজার টাকার দরকার। চা-শ্রমিকেরা মজুরি পান তার অনেক কম। এর বাইরে শিক্ষা, স্বাস্থ্যসহ আরও কিছু চাহিদা আছে, যা পূরণ হচ্ছে না।' অধ্যাপক এম এম আকাশ বলেন, চা-বাগানের মালিকেরা শ্রমিকদের মজুরি কম দিয়ে বেশি মুনাফা করছেন কি না, তা খতিয়ে দেখার সুযোগ আছে।অনুষ্ঠানের সঞ্চালক হোসেন জিল্লুর রহমান বলেন, 'আমরা নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার কথা বলছি। কিন্তু একটি জনগোষ্ঠীকে পেছনে ফেলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব না।' সেমিনারে মূল উপস্থাপনায় এসইএইচডির পরিচালক ফিলিপ গাইন জানান, নগদ ও বাড়তি সুবিধা মিলে একজন চা-শ্রমিক বর্তমানে দৈনিক সর্বোচ্চ ২০০ টাকা মজুরি পান। অন্যদিকে মালিকপক্ষ দাবি করে, তারা দৈনিক ৪০৩ টাকা মজুরি দেয়। ফিলিপ গাইন আরও জানান, বর্তমানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি পার্বত্য জেলার ১৫৮টি চা-বাগানে ১ লাখ ৩৮ হাজার ৩৬৪ জন শ্রমিক কাজ করেন। | 0 |
রংপুরে জাপানের নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি আইনজীবী (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজের ঘটনায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজের চারদিনেও কোন সন্ধান মেলেনি। এরই প্রতিবাদে সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাসদ ও ক্ষত্রিয় সমিতি। কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, গত শুক্রবার বিশেষ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আমরা বিভিন্ন স্থানে তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছি। সেই সাথে সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করছি। এরই অংশ হিসেবে সোমবার রংপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীসহ ৯ জনকে আটক করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কোন তথ্য বের করতে পারেনি পুলিশ। ওসি জানান, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কি কারণে, কারা ও কেন এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে, রংপুর ক্ষত্রিয় সমিতি ও বাসদ পৃথকভাবে মানববন্ধন ও সমাবেশ করেছে। সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বাসদের মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের জেলা সমস্বয়ক আবদুল কুদ্দুসসহ অন্যান্যরা। পরে রংপুর জেলা ক্ষত্রিয় সমিতি একই স্থানে মানববন্ধন করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ক্ষত্রিয় সমিতির অজয় প্রসাদ বাবন, তুষার কান্তি মন্ডল ও নিরঞ্জনসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে উদ্ধার করে ফিরিয়ে দেবার দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে আইনজীবী সমিতি কোট চত্বর এলাকায় কলমবিরতি ও আইনজীবীর সহকারীরা মানববন্ধন সমাবেশ করেন। সমাবেশে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। | 6 |
চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহিদুল ইসলাম নামে আরও এক ছাত্রলীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অব্যাহতি পাওয়া শহিদুল ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ছিলেন।উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন বলেন, শহিদুল দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। | 6 |
ঠক! ঠক! ঠক! উৎসবের দিন দরজায় এমন কড়া নাড়ার শব্দ মুখে এক চিলতে হাসি নিয়ে আসে। এই বুঝি কাছের কোনো আত্মীয় খোঁজ নিতে এল। কিন্তু দরজা খুলেই দেখা মিলল কিম্ভূতকিমাকার এক দল লোকের। খড় দিয়ে মুখ ঢাকা! হাত, পা আর দেহের বিভিন্ন জায়গায় খড়ের গয়না। হাতে নিয়ে গান-বাজনার সরঞ্জাম। মুখে উৎসবের বার্তা।এ দৃশ্য অদ্ভুত মনে হলেও প্রায় ৪০০ বছর ধরে আয়ারল্যান্ডের বাসিন্দারা এর সঙ্গে পরিচিত। প্রতিবছর বড়দিনের সময় এমন লোকেদের দেখতে পাওয়া যায়। দেশটির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে উৎসবের এ বাহারি প্রথা। করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হওয়া যখন আতঙ্কের নাম, তখন তাঁরা এসে শুনিয়ে যান আনন্দের বার্তা। ঘর থেকে ঘরে ঘুরে আলোকিত করেন উৎসবের রং। কবিতা, ছড়া, গান আর নাচের পাশাপাশি করেন অভিনয়ও।মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত শতকের মাঝামাঝি সময়ে এ প্রথা প্রায় হারিয়ে যেতে বসে। আয়ারল্যান্ডে সামাজিক গোষ্ঠীর ভাঙনের ফলে গুরুত্ব হারায় খড়ের এ সাজ। সাত বছর আগে এই ঐতিহ্য ফিরিয়ে আনতে বড় প্রকল্প হাতে নেন লেইট্রিম কাউন্টির একজন চিত্রশিল্পী এডউইনা গুকিয়ান। তাঁর সঙ্গে যুক্ত হয় স্থানীয় কয়েকটি মাইম বা মূকাভিনয় ক্লাব। জমিতে প্রথমে চাষ করা হয় এসব খড়। এরপর সেগুলো দিয়ে হাতে হাতে বানানো হয় মাস্ক এবং পোশাক। বানানো শেষে প্রায় ৩০০ মূকাভিনয় শিল্পী এগুলো পরে পুরো ডিসেম্বর মাস ঘুরে বেড়ান গ্রামে গ্রামে। শেষে খড় পুড়িয়ে আয়োজন করা হয় ভোজের।তবে এদের মূকাভিনয় শিল্পী বলা যাবে না। আবার 'খড়ের মানুষ'ও নয়। স্থানীয়ভাবে নাম দেওয়া হয়েছে 'মমার্স'। শব্দটি মূকাভিনয়ের ক্ষেত্রে আয়ারল্যান্ড ছাড়াও ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং কানাডায়ও ব্যবহার করা হয়। অবসরপ্রাপ্ত স্থানীয় তত্ত্বাবধায়ক অ্যান ও'ডাউড জানান, ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ড থেকে এ প্রথা প্রথম আয়ারল্যান্ডে আসে। খড়ের পোশাক পরা প্রত্যেকে আইরিশ ইতিহাসের বীরদের প্রতিনিধিত্ব করেন। এদের মধ্যে একজন সেন্ট প্যাট্রিক। কখনো ভিলেন সেজে মঞ্চস্থ করে ছোট্ট নাটিকা।ডাবলিন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ফোকলোর কালেকশন বিভাগের পরিচালক ক্রিস্টোর ম্যাক কারথাই বলেন, কখনো এরা ঘরের কাউকে না জানিয়েই চুপি চুপি তাঁদের সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে অদ্ভুত সাজে বাচ্চারা ভয় পেলেও পরে মজা পেতে শুরু করে। আইরিশ সাহিত্যেও এর উপস্থিতি পাওয়া যায়।প্রত্যেক দলে একজন থাকেন, যিনি এসেই আগমনী বার্তা দেন। এরপর ইতিহাস, ঐতিহ্য আর বীরত্বের কাহিনি বলতে শুরু করেন। কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে কিংবা অভিনয় করে। কেউ খুশি হয়ে অর্থ সহায়তা করলে তার একটা বড় অংশ চলে যায় দাতব্য প্রতিষ্ঠানে। | 6 |
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের পর আর চুক্তি চুক্তি নবায়ন করতে আগ্রহী নন শাস্ত্রী নিজেই। এরই মধ্যে তাঁর জায়গায় নতুন কোচ খুঁজতে শুরু করেছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে।তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জয়াবর্ধনে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীলঙ্কা ও মুম্বাই ইন্ডিয়ানসের বাইরে আপাতত অন্য কোনো দলের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না তিনি। বিসিসিআইয়ের নিয়মে অবশ্য ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া কেউ অন্য কোনো দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ানসেরও দায়িত্ব থাকতে আগ্রহী।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জয়াবর্ধনেকে না পাওয়া গেলে অনিল কুম্বলেকে নিয়ে ভাবছে বিসিসিআই। দ্বিতীয় মেয়াদে শাস্ত্রীর ভারতের কোচ হওয়ার আগে কুম্বলেই ছিলেন ভারতের কোচের দায়িত্বে। যদিও তখন মেয়াদ শেষ হওয়ার আগেই কুম্বলেকে কচের পথ থেকে সরিয়ে হয়েছিল। এরপরই দায়িত্বে এসেছিলেন শাস্ত্রী। চার বছর পর সেই কুম্বলেই এখন ভারতের কোচের হওয়ার পথে এগিয়ে আছেন। | 12 |
প্রতিবছরের জুন থেকে সেপ্টেম্বরের সময়টাতে ডেঙ্গুর প্রকোপ থাকে বেশি। এই সময়টাতে চিকিৎসকেরা প্রচুর পরিমাণে তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। তাই এই সময়টাতে ডাবের পানির চাহিদা বাড়ে কয়েক গুণ। চাহিদা বাড়ায় অতিরিক্ত মুনাফার আশায় আকাশছোঁয়া দামে ডাব বিক্রি করেন ব্যবসায়ীরা। এ বছরও বেড়েছে ডাবের দাম। অন্যান্য সময় যে ডাব বিক্রি হতো ২৫ থেকে ৫০ টাকায়, সেগুলোই এখন ১০০ টাকা দাম চাওয়া হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড় এলাকার ডাব বিক্রেতা আজমাইন আলী বলেন, 'আগে ২৫ থেকে ৫০ টাকায় ডাব বিক্রি করেছি। সেই ডাবই এখন ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। মাঝারি ও ছোট আকারের ডাবও ৬৫ থেকে ৭০ টাকার কমে বিক্রি করতে পারছি না। বর্তমানে চাহিদার তুলনায় ডাবের সরবরাহ কম। অন্য জেলা থেকে ডাব এনে বিক্রি করতে হচ্ছে।'শিবগঞ্জ বাজারের ডাব বিক্রেতা হানিফ জানান, এ বছর প্রথম থেকেই ডাবের দাম বেশি। অনেক ক্রেতা দাম শুনে ডাব কিনছেন না। চাঁপাইনবাবগঞ্জে সাধারণত নাটোর, বরিশাল এবং যশোর থেকে ডাব এনে বিক্রি করা হয়।ডাব কিনতে আসা জসিম নামের এক দিনমজুর বলেন, 'আমার মায়ের জ্বর হয়েছিল। তাই গত পাঁচ দিন থেকেই ডাব কিনে বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু ডাবের দাম এতটাই বেশি যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে ডাব কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।'ডাব কিনতে আসা আসমা বেগম বলেন, 'গত কয়েক দিন ধরে শরীরে প্রচণ্ড জ্বর। চিকিৎসক প্রতিদিন ডাব খেতে বলেছেন। কিন্তু ডাবের যে দাম, দুই দিন পর পর খাচ্ছি। প্রতিদিন কেনা সম্ভব হচ্ছে না। এক কথায়, ডাব গরিবের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।' | 6 |
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যের মায়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় ১২ তলা একটি ভবনে ধসে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন কমপক্ষে ৯৯ জন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে। মায়ামি-ডেড পুলিশের মুখপাত্র আলভারো জাবালেটা বলেন, ৯৯ জন নিখোঁজ রয়েছে। প্রথমে ভুলে বলা হয়েছিল, ৫১ জন নিখোঁজ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যে ভবনটি ধসে গেছে সেটি আবাসিক ভবন। যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কমপক্ষে ১৮ জন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ঠিক কতজন এখনো আটকা পড়ে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলেছে, ওই ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ধসের সময় ঠিক কতজন ভবনে উপস্থিত ছিলেন তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলেছে, ওই ভবনের কিছু অংশ সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছিল। এই ভবনের পাশেই আরেকটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তবে ঠিক কী কারণে ভবনটি ধসে গেছে তা এখনো জানা যায়নি। ওই ধসের ঘটনার পর মায়ামি-ডেড কাউন্টির ডেপুটি কমিশনার সেলি হেইম্যান বলেন, ওই ভবনে বসবাস করেন এমন ৫১ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি প্রাথমিক অবস্থায়। এই ভবনে অনেকেই স্থায়ীভাবে বসবাস করতেন। আবার এমন অনেকেই রয়েছেন যারা শীতের সময় এসে সেখানে থাকতেন। সেখানকার পরিস্থিতি তুলে ধরে সেলি হেইম্যান সিএনএনকে বলেন, 'আমরা এখনো অপেক্ষা করছি।' সার্ফসাইডের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। | 3 |
বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকায় অনুমতি ছাড়া ওষুধ মজুত ও যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে গত মঙ্গলবার ২টি ওষুধ কোম্পানির কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ওষুধ কোম্পানি এপেক্স ফার্মা লিমিটেডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে এস্ট্রা বায়োফার্মা লিমিটেড নামের অপর এক ওষুধ কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ওষুধ প্রশাসনের বরিশালের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলালের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, 'জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।' নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।' | 6 |
'এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট' খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরো সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা "নগদ"-কে "পরিচয়" অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে '১ মিনিটে নগদ অ্যাকাউন্ট' সেবা তিনি উদ্বোধন করেন। আজ মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করেন তিনি। আগে যেকোনো মোবাইল একাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পাঁচ দিন সময় লাগতো। "পরিচয়" এপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র ১ মিনিট। এছাড়াও সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের "আইএসবিএন ও বারকোড " সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে সেবা, এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - বাসস | 9 |
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৮১০ ভোট। অপরদিকে বিএনপির (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৪২ভোট। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান। এখন পর্যন্ত ৭৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। | 6 |
ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। একটি ভিডিও পোস্ট করে বেনজামা বলেন, 'সারা বিশ্বের সকল মুসলিমকে জানাই ঈদ মোবারক। আল্লাহ সবার মঙ্গল করুন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)।' সদ্যই রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জিতেছেন বেনজামা। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে রিয়াল। লা-লিগায় ৩০ ম্যাচে ২৬ গোল করেছেন বেনজামা। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। আর সব মিলিয়ে চলমান মৌসুমে ৪২ ম্যাচে ৪২ গোল করেছে বেনজামা। সূত্র : বাসস | 12 |
পাবনার ভাঙ্গুড়ায় চলতি রবি মৌসুমে সরিষার ভালো ফলন হয়েছে। এবার উপজেলায় ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৮৫০ টাকা মণ সরিষা বিক্রি হচ্ছে। ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় খুশি এলাকার কৃষকেরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, ২০২১-২০২২ রবিশস্য মৌসুমে উপজেলার একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৫ হাজার ৫৬০ হেক্টর জমিতে। অপরদিকে, সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৯৬ টন। এখন পর্যন্ত উৎপাদিত হয়েছে ৫ হাজার ৯৮০ টন। এ উপজেলায় উন্নতজাতের উচ্চ ফলনশীল বারি-১৪, বারি-১৮, বিনা-১৮ ও স্থানীয় মাঘী জাতের সরিষার আবাদ করা হয়।সরেজমিনে এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে এক বিঘা জমিতে সরিষা আবাদে কৃষকের খরচ হয়েছে ৩-৪ হাজার টাকা। ফলন পেয়েছেন বিঘায় ৬-৭ মণ। বর্তমানে উপজেলার হাটবাজারে ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৮৫০ টাকা মণ সরিষা কেনাবেচা হচ্ছে।উপজেলার পুকুরপাড় গ্রামের কৃষক খোকন প্রামাণিক জানান, তিনি ৫ বিঘা জমিতে মাঘী জাতের সরিষার আবাদ করেছিলেন। বিঘায় ৭ মণ ফলন পেয়েছেন। কাচা সরিষা ৩ হাজার ২০০ টাকা মণ বিক্রি করতে পেরে তিনি খুব খুশি।উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া মহল্লার কৃষক আব্দুল জব্বার ফকির জানান, তিনি দুই বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন। আজ বুধবার শরৎনগরহাটে তিনি ৩ হাজার ৮৫০ টাকা মণ সরিষা বিক্রি করেছেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার ভালো ফলন হয়েছে। কৃষক ভালো দামও পাচ্ছেন। আশা করছি, আগামী মৌসুমে উপজেলায় সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে। | 6 |
শেষ রক্ষা আর হলো না। বিরাট কোহলি আর আনুশকা শর্মা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তাদের কন্যা ভামিকার ছবি যেন প্রকাশ্যে না আসে। অবশেষে ভামিকার ছবি নেট দুনিয়ায় ছেয়ে গেল। আর তাতেই বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি আনুশকা মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বিরাটের ম্যাচ উপভোগ করছিলেন। আর তখনই কোনো পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হয়েছিল এক রত্তি ভামিকা। ভামিকার ছবি ভাইরাল হওয়াতে আনুশকা তাঁর ইনস্টা স্টোরি-তে লিখেছেন, 'হ্যালো, আমরা জানতে পেরেছি যে গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে, আর তারপর তা দ্রুত ভাইরাল হয়ে গেছে। আমরা সবাইকে বলতে চাই যে আমরা জানতাম না যে আমাদের ওপর ক্যামেরার নজর ছিল। এই বিষয়ের ওপর আমাদের অবস্থান আর অনুরোধ একই আছে। আমরা সত্যি খুশি হবো যে ভামিকার ছবি ক্লিক আর প্রকাশিত না করলে। আর এর কারণ আপনাদের আগেই জানিয়েছি। ধন্যবাদ।' আনুশকা ২০২১ সালের ১১ জানুয়ারি ভামিকার জন্ম দিয়েছিলেন। আর তখনই বিরাট কোহলি এবং আনুশকা চিত্রগ্রাহক আর বাকি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছিলেন যে তাঁরা তাঁদের মেয়েকে প্রচারের আলোয় আনতে চান না। এই তারকা দম্পতি তাঁদের মেয়েকে এক স্বাভাবিক জীবন দিতে চান। তাই বিরাট-আনুশকা চান না যে তাঁদের মেয়ে ভামিকার ছবি কেউ ক্যামেরাবন্দি করুক বা শেয়ার করুক। এই দম্পতি তাঁদের মেয়ের ছবি এর আগে প্রকাশ্যে এনেছেন, কিন্তু মেয়ের মুখ দেখাননি তাঁরা। কিছুদিন আগে বিরুষ্কা দম্পতি সকালের দিকে মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছিলেন, তখন এক পাপারাজ্জি ভামিকার ছবি তুলেছিলেন। কিন্তু বিরাটের অনুরোধে সেই ছবি প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার তা সম্ভব হলো না। | 2 |
আগামীকাল থেকে ঈদের ছুটির আগপর্যন্ত স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজার। কাল বৃহস্পতিবার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে তা একটানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। ঈদের পর আবারও সীমিত পর্যায়ের লেনদেনে ফিরে যাবে শেয়ারবাজার। ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে সমন্বয় করে আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিল করে সরকার। সরকারের ওই সিদ্ধান্তের পর গতকাল ব্যাংকের লেনদেন সময়েও পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, কাল থেকে ঈদের ছুটির আগপর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে ব্যাংকে। অর্থাৎ ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ঈদের ছুটির পর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকগুলো চাহিদামাফিক শাখা খোলা রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে ঈদের ছুটির পর শেয়ারবাজারের লেনদেনের সময়সীমা কমিয়ে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত করা হয়েছে। | 0 |
শুরুর ধাক্কাটা ভালোভাবেই সামলে উঠছে বাংলাদেশ। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে শুন্য রানেই ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তবে ইমরুল কায়েস ও মুমিনুল হকের ব্যাটে উইন্ডিজ বোলারদের সামনে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। মুমিনুলের ৫৩ রান (৭০) ও ইমরুল কায়েসের ৩৪। ১ রানে প্রথম উইকেট হারানোর পর তারা ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ২৪ ওভারে ১ উইকেটে ৯৩ রানের জুটি তাদের। ইমরুল কায়েস ৩৪ রানে ব্যাট করছেন। এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু রানের খাতা না খুলেই বিদায় নেন এই ওপেনার। ইনিংসের তৃতীয় বলে আউট হন তিনি। মাত্র ২ বল খেলে শেন ডাউরিচকে পেছনে ক্যাচ তুলে দিয়ে কেমার রোচের শিকার হন সৌম্য। এই ম্যাচ দিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। শুরুতে কিছুটা সংশয় থাকলেও সাকিবের দলে ফেরা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক। চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাঈম হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে চট্টগ্রাম টেস্টে। লিটন দাস আগেই দল থেকে বাদ পড়ায় একাদশে আছেন সৌম্য সরকার। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে আছেন সাকিব ও নাঈম। ১৭ বছর বয়সী নাঈম ৯৩তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ পেলেন। দলে মাত্র একজন পেসার মোস্তাফিজুর রহমান। | 12 |
এবার রসায়নে নোবেল জিতে নিলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেরিফার এ ডৌডানা। বুধবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন দুই বিজয়ীর নাম ঘোষণা করেন। জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হচ্ছে। ২০১৯ সালে লিথিয়াম ব্যাটারি নিয়ে গবেষণা করে রসায়নে নোবেল পেলেছিলেন তিন বিজ্ঞানী। তারা হলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জন বি গুডএনাফ, বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের এম স্ট্যানলি এবং মেইজো বিশ্ববিদ্যালয়ের আকিরা ইয়োশিনো। প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বুধবার এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। এ পর্যন্ত ১৮৩ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৮ সালে রসায়নশাস্ত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার জেতেন আমেরিকার বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড, জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইন্টার। | 3 |
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এ জুতাপেটা করেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। শনিবার সারা দিন উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ওই ভিডিও। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, সুহেল আহমদ বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়ার উদ্দেশে বলছেন, 'সেক্রেটারি আমি বানিয়েছি। কিগু (কারা) তোরে চিনত? আমার লগে তুই বিরোধিতা করস!' এরপর সুহেল কিছু অশ্লীল গালিগালাজ করে নিজ পায়ের জুতা খুলে লিলু মিয়াকে জুতাপেটা করেন। এ ঘটনায় শনিবার বিকেলে লিলু মিয়া বিশ্বনাথ থানায় সুহেল আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে মারধরে জখম ও চুরির অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর আলম নামের এক যুবদল নেতাকেও আসামি করা হয়েছে। এ ছাড়া ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান মামলা দায়েরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লিলু মিয়া সিলেটে যাওয়ার জন্য গতকাল রাতে বিশ্বনাথ উপজেলা সদর থেকে রওনা হচ্ছিলেন। এ সময় সুহেল আহমদ চৌধুরী তাঁকে গাড়ি থেকে নামিয়ে উপজেলা সদরের পুরান বাজার এলাকার থানা মসজিদের সামনে নিয়ে জুতাপেটা করেন। স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমেদ চৌধুরী গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় তিনি তখন জেলা বিএনপির সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অন্যদিকে, লিলু মিয়া সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সাংসদ ও বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদি লুনার অনুসারী হিসেবে পরিচিত। নাম প্রকাশ না করার শর্তে বিশ্বনাথ উপজেলা বিএনপির এক নেতা বলেন, গত ১১ জানুয়ারি লিলু মিয়া বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে পছন্দের ব্যক্তিদের পদ না দেওয়ার কারণে সুহেল আহমদ চৌধুরী তাঁর প্রতি ক্ষুব্ধ ও বিরাগভাজন হন। এর আগেও একবার ২০১৯ সালের ৬ নভেম্বর রাতে কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সুহেল আহমদ চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে জুতাপেটা করেছিলেন। এ বিষয়ে কথা বলার জন্য সুহেল আহমদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া গেছে। জানতে চাইলে ভুক্তভোগী লিলু মিয়া আজ রাত ৯টার দিকে প্রথম আলোকে বলেন, 'সুহেল আহমদ চৌধুরী গঠনতন্ত্রবিরোধী কাজের জন্য অনেক আগেই বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি কেন হঠাৎ এমন আচরণ করেছেন, তা আমার জানা নেই।' বিশ্বনাথ উপজেলা বিএনপির কমিটি নিয়ে বিরোধের জের ধরে হামলা কি না, এমন প্রশ্নের জবাবে লিলু মিয়া বলেন, এমন কিছু নয়। বহিষ্কার হওয়ার পর থেকে বিএনপির সঙ্গে সুহেল আহমদ চৌধুরীর কোনো সম্পৃক্ততা নেই। | 6 |
বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনেও পড়েছে ইউক্রেন-রাশিয়ার সংকটের প্রভাব। এবার সেই প্রভাব গিয়ে পড়ল ইংলিশ ফুটবল ক্লাব চেলসির ওপরেও। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে অসংখ্য রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। এই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন চেলসির মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। তাই চেলসি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে শুক্রবার ব্রিটেন সরকার জানিয়েছে, কেউ যদি চেলসি কিনতে আগ্রহী থাকে তাহলে তারা ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব পাঠাতে পারে। ব্রিটেনের প্রযুক্তি মন্ত্রী ক্রিস ফিলপ বলেন, "লাইসেন্সের শর্তগুলো অনুসারে, আব্রামোভিচ এখন ক্লাব বিক্রি করতে পারবেন না। তবে কোনও ক্রেতা যদি আগ্রহী হন, তাহলে তারা নির্দ্বিধায় ব্রিটিশ সরকার বরাবর আবেদন করতে পারেন। সেই সাথে কিভাবে এই বিক্রয় প্রক্রিয়া অনুষ্ঠিত হতে পারে, তার জন্যেও শর্তাবলী আলোচনা করতে পারেন।" এছাড়া, সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি রোমান আব্রামোভিচের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাজ্য। রাশিয়া-ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যেই খ্যাতনামা ইংলিশ ক্লাবটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আব্রামোভিচ। তিন বিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যে চেলসি বিক্রি করার প্রত্যাশা ছিল তার। এই মুহূর্তে ক্লাবটি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। নানা শর্তাবলী ও নজরদারির মধ্যেই চলছে চেলসির কার্যক্রম। এমনকি খেলোয়াড়দের ট্রান্সফার চুক্তি ও টিকিট বিক্রির সুযোগও বন্ধ চেলসির সামনে, যার ফলে ক্লাব মার্চেন্ডাইজাররা দোকানগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। গত মঙ্গলবার এক বিবৃতিতে চেলসি জানায়, তারা নিজেদের লাইসেন্সে পরিবর্তন আনতে চায়, যার মাধ্যমে যতটা সম্ভব স্বাভাবিকভাবে ক্লাবের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এ বিষয়ে ফিলপ বলেন, "ক্লাব যদি মনে করে লাইসেন্সে পরিবর্তন আনা দরকার, তাহলে যেকোনও সময় সরকারের সাথে এ বিষয়ে আলোচনায় বসতে পারে। কিন্তু সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে, আব্রামোভিচের হাতে যেন এখন কোনও আর্থিক সুবিধা না পৌছায়।" উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/কালাম | 12 |
বন্ধুদের সঙ্গে ২০০ টাকা বাজি ধরে বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘি পাড় হতে গিয়ে নিখোঁজ হয়েছেন ওমর ফারুক হৃদয় নামে এক শিক্ষার্থী। বুধবার সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দিঘিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় তার বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে দুর্গাসাগর দিঘিতে বেড়াতে যায়। এসময় হৃদয় বন্ধুদের সাথে ২০০ টাকার বিনিময়ে সাঁতরে দিঘির মাঝখানে দ্বীপে যাওয়ার বাজি ধরে। পরে সে প্যান্ট-শার্ট খুলে লুঙ্গি পড়ে দক্ষিণ পাড় থেকে দ্বীপে যাওয়ার সাঁতার কাটা শুরু করে। অর্ধেক পথ যাওয়ার পর হৃদয় হাত উচিয়ে কিছু একটা বলার কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায়। এরপর আর তাকে দেখা যায়নি। দুর্গাসাগরে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মচারী মো. অলি জানান, সকাল ১১টার দিকে হৃদয়ের বন্ধু ও বান্ধবী এসে তাকে জানায়, তাদের সঙ্গে থাকা হৃদয় সাঁতরে দিঘির মাঝখানে উচু দ্বীপে যাচ্ছিল। এখন তাকে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে অন্যান্য কর্মচারীরা নৌকা নিয়ে তল্লাশি শুরু করেন। কিন্তু তাকে খুঁজে না পেয়ে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহমান মুকুল জানান, ধারণা করা হচ্ছে হৃদয় দিঘির মাঝ বরাবর দ্বীপে পৌঁছার আগেই ডুবে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিঘিতে সন্ধান চালাচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত হৃদয়ের সন্ধান পাওয়া যায়নি বলে জানান পরিদর্শক মুকুল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
তুরস্কের পূর্বে আজারবাইজানের স্বায়ত্বশাসিত রিপাবলিক অব নাকচিভানের সীমান্তবর্তী অঞ্চলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছে তুরস্ক। তিন দশকের দখলদারির পর আর্মেনিয়ার নিয়ন্ত্রণ থেকে নাগরনো-কারাবাখকে আজারবাইজানের মুক্ত করার স্মারক হিসেবে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। তুরস্কের ইগদির প্রদেশের দিলুজু অঞ্চলের হাইওয়েতে নির্মিত ছোট এই স্মৃতিসৌধে পাশাপাশি উড়ানো হয়েছে তুরস্ক ও আজারবাইজানের জাতীয় পতাকা। স্মৃতিসৌধের ফলকে খচিত বাক্য 'আমরা দুই দেশের এক জাতি' উভয় দেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের সম্পর্ককে প্রকাশ করেছে। নিরাপত্তা বাহিনী জানডারমেরির প্রাদেশিক কমান্ডের উদ্যোগে 'দুই রাষ্ট্র, এক জাতি' নামের এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর থেকেই আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা চলে আসছে। ১৯৯৪ সালে আজারবাইজানের ভূমি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরনো কারাবাখ ও এর কাছাকাছি আরো সাতটি অঞ্চল আর্মেনিয়া দখল করে নিলে এই উত্তেজনা বাড়ে। গত বছরের ২৭ সেপ্টেম্বর, আর্মেনিয়া আজারবাইজানের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা করলে দুই দেশ নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে। ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করে আজারবাইজান বিভিন্ন শহর ও অন্তত তিন শ' জনবসতি ও গ্রামের নিয়ন্ত্রণ নেয়, যা প্রায় তিন দশক আর্মেনীয় দখলের অধীনে ছিল। যুদ্ধ বন্ধ করতে ও সংঘাতে দীর্ঘস্থায়ী সমাধানের উদ্দেশ্যে দেশ দুইটি রাশিয়ার মধ্যস্থতায় ১০ নভেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে। রাশিয়ার মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয় হিসেবে মনে করা হয়। চুক্তিটির ফলে আর্মেনিয়াকে নাগরনো কারাবাখ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে সরিয়ে ফেলতে হচ্ছে। যুদ্ধবিরতি তদারকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে স্মারক চুক্তির আওতায় নাগরনো কারাবাখের আগদাম অঞ্চলে একটি যৌথ মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। যৌথ এই মনিটরিং সেন্টার থেকে তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী যৌথভাবে যুদ্ধবিরতি তদারকি করছে। সূত্র : ইয়েনি শাফাক | 3 |
গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাসদের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র লীগের (বিসিএল) ২৯তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে ইনু বলেন, 'আমার জীবনে দুটি যুদ্ধ করেছি-একটি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, আরেকটি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে। এই যুদ্ধে বিজয় লাভ করলেও গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে। এখনো আমরা বিপদের ভেতরেই আছি। এখন লড়াই চলছে স্বাধীনতাকে সংহত করার জন্য।'জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীম এবং সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ।শিরীন আখতার বলেন, 'আজকের বাংলাদেশ ১৪ দলের নেতৃত্বে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে সাম্প্রদায়িক, শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম, তা এখনো বাস্তবায়িত হয়নি।' | 6 |
ইউরোপিয়ান ফুটবলের ২০২০-২১ মৌসুমের খেলা প্রায় শেষের পথে। আর মৌসুমের শেষ দিকে খেলা যেমন জমে ওঠে, তখন আলোচনার টেবিলে থাকে দল বদলের কথাও। কারণ মৌসুম শেষ হওয়ার আগ মুহূর্তেই দল বদল নিয়ে শুরু হয় দৌড়ঝাঁপ। এবারো এর ব্যতিক্রম হবে না। তবে ইউরোপিয়ান ফুটবলে এই মৌসুমের দল বদলের আলোচনাটা একটু বেশি, কারণ এ মৌসুমে দুই আলোচিত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দল বদল নিয়ে আলোচনা হচ্ছে। মেসি দল পরিবর্তন করতে চেয়েছিলেন গত মৌসুমে। কারণ ক্লাবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার সমস্যা ছিল। তবে এবার ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ভালো। ফলে মেসি হয়তো বার্সাতেই থেকে যাবেন। আগামী ১ জুন তার সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হবে। তবে এর আগেই বার্সার সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলবেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে বার্সা মেসিকে ১০ বছরের চুক্তির প্রস্তুাব দিয়েছে। বর্তমানে তার বয়স ৩৩। মানে বার্সা চায় মেসি যেন কাতালানদের হয়েই তার ক্যারিয়ার শেষ করেন। তবে মেসি এত দীর্ঘদিনের জন্য চুক্তি করবেন না। কারণ ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। তবে বার্সা যখন মেসির সঙ্গে চুক্তির জন্য সব গুছিয়ে আনছে ঠিক তখনই ফরাসি জায়ান্ট পিএসজি তাকে অফিসিয়ালি প্রস্তাব দিয়েছে। শোনা গেছে মেসি বার্সার কাছ থেকে যে টাকা বেতন পান বা সুবিধা পান তার চেয়ে অনেক বেশি সুবিধা তাকে দেয়ার কথা জানিয়েছে ফরাসি ক্লাবটি। ফলে মেসি যদি টাকার কথা চিন্তা করেন তাহলে পিএসজির ডাকে সাড়া দিতে পারেন তিনি। আর যদি বার্সার প্রতি তার যে ভালোবাসা রয়েছে সেটিকে তিনি প্রাধান্য দেন তাহলে তিনি নিজের শৈশবের ক্লাবেই থেকে যাবেন। আর এটির সম্ভাবনাই বেশি। অন্যদিকে রোনালদো তার বর্তমান ক্লাব জুভেন্টাস ছাড়ছেন এটা এক প্রকার নিশ্চিত। জুভেন্টাস তিনি ছাড়বেন কারণ ইতালিয়ান ক্লাবটি তাকে বেতন দিয়ে কুলাতে পারছে না। তার ওপর তাকে জুভেন্টাস এনেছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার জন্য। কিন্তু তিনি এদিক দিয়ে জুভেন্টাসকে সহায়তা করতে পারেননি। এছাড়া এবার জুভেন্টাসের হাত থেকে সিরি আয় শিরোপাও ফসকে গেছে। এখন রোনালদোর গন্তব্য হতে পারে তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শোনা যাচ্ছিল যে রোনালদো রিয়ালে ফিরবেন। তবে ক্লাবটি জানিয়ে দিয়েছে তারা রোনালদোকে ফেরাবে না। ফলে এখন ম্যানচেস্টার ইউনাইটেডই রোনালদোর সবচেয়ে বড় গন্তব্য হতে পারে। এদিকে রোনালদোর বয়স ৩৭ চলছে। অন্যদিকে মেসির বয়স হলো ৩৩। দুজনের বেশ ভালোই বয়স হয়েছে। এই বয়সে বেশিরভাগ ফুটবলার খেলা ছেড়ে দেন। সেখানে রোনালদো ও মেসি দুজনই ব্যতিক্রম। কারণ তারা এই বয়েসেও গোল করে যাচ্ছেন, এমনকি তারা সবার চেয়ে সেরা। বর্তমানে লা লিগায় মেসি ২৮টি গোল করে শীর্ষে আছেন। অন্যদিকে রোনালদো সিরি আয় ২৭টি গোল করে শীর্ষে আছেন। রোনালদো ২৭টি গোল করেছেন ৩০ ম্যাচ খেলে। আর সিরি আর ইতিহাসে এটিও একটি রেকর্ড। | 12 |
রাজধানীর উত্তরায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।অভিযানকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও রোডের কাঁচাবাজারের সামনের রাস্তা দখল গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং গরীবে নেওয়াজ অ্যাভিনিউ সড়কের রাস্তার ফুটপাতে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেই সঙ্গে কাঁচাবাজারের একটি চাকার দোকানকে ১০ হাজার টাকা, কাপড়ের দোকানকে ২ হাজার টাকা এবং গরীবে নেওয়াজ অ্যাভিনিউর মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল আজকের পত্রিকাকে বলেন, অভিযানকালে ২৫-৩০টি ভ্রাম্যমাণ স্থাপনা এবং ১৫-২০টি স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানটি উত্তরার বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী পরিচালনা করা হবে।অভিযানকালে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। | 6 |
ফের এক দিনের রিমান্ডে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। অন্যদিকে তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন। গুলশান থানায় করা প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে আজ দুপুর ১টা ২৫ মিনিটে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রাসেল ও শামীমা দম্পতিকে ধানমন্ডি থানায় একজন গ্রাহকের করা প্রতারণার মামলায় ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাঁদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ওয়াহিদুল ইসলাম।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাঁদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাঁদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ।এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। | 6 |
আবাসিক হোটেলের প্রধান দরজায় সকাল সকাল সিংহের দেখা পেলে চমকে ওঠারই কথা। আবার সেটি যদি হয় অনাহূত অতিথি। তবে তো যে কেউই ভয় পেতে পারেন। এমনটাই ঘটেছে ভারতের গুজরাটের জুনাগড় শহরের হোটেল সারোভার পোরটিকোতে। গত সোমবার ভোরের দিকে শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত হোটেলে এ ঘটনা ঘটে। ভাগ্যিস ওই সময় হোটেলের পার্কিং এলাকায় কেউ ছিল না। সিংহটি বেশ কিছুক্ষণ পায়চারি করে বের হয়ে যায়। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোটেলের ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি) ফুটেজে দেখা গেছে, একটি সিংহ হোটেলটির নিচু সীমানাপ্রাচীর লাফ দিয়ে পার হয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়েছে। এরপর সেটি গাড়ি রাখার জায়গার পাশে পায়চারি করছে। . ../ সিংহের হোটেলে ঢোকার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন উদয়ন কাচ্চি নামের এক টুইটার ব্যবহারকারী। তিনি বলেছেন, জুনাগড় শহরে সিংহ এখন নিয়মিত দেখা যায়। গিরনার পাহাড়ের পাদদেশে অবস্থিত জুনাগড় শহরটি গির সিংহ অভয়ারণ্যের কাছেই অবস্থিত। ... . ../ সিংহটির একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দা। তিনি রাজ্যে মানুষ ও প্রাণীর সংঘর্ষ বেড়ে যাওয়ার বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, 'সিংহটি নিরাপত্তাকর্মীদের দরজা খুলে দেওয়ার পরোয়া করেনি।' ভিডিওতে দেখা যায়, হোটেলের সামনের রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার শব্দ শুনেই সিংহটি আবার লাফ দিয়ে হোটেল ছেড়ে পালিয়ে যায়। | 3 |
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনোরকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস। সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু রবিবার সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইসরায়েল আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহর শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদের চেষ্টা চালায়। এক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল সরকার। সেখানে পরিস্থিতির অবনতি হলে হামাস ইসরায়েলকে চূড়ান্ত সময় সময় বেঁধে দেয় এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে ব্যাপকভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১২ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। বিডি প্রতিদিন/কালাম | 3 |
সিরি আ'র চলতি মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে আছে এসি মিলান। সর্বশেষ ম্যাচেও জোড়া গোল করে এসি মিলানকে ১০ বছর পর নাপোলি দুর্গ জয়ে সাহায্য করেন ইব্রা। তবে ম্যাচের শেষদিকে এসে বাঁ পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার। রোজ্জোনেরির ভারপ্রাপ্ত কোচ দানিয়েলে বোনেরা আশা করেছিলেন, গুরুতর কোনও চোট নয় সেটি। তবে একদিন পর জানা গেল চোটের জন্য ছিটকে গেলেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার। নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে ৬ ম্যাচে ১০ গোল পূর্ণ করেন ইব্রা। তার দল এসি মিলানও এখন পর্যন্ত আট ম্যাচের ৬টিতে জয় এবং ২টিতে ড্র করে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে শেষ ম্যাচের ৭৮ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ইব্রা। ফলে ইউরোপা লিগের ন্যূনতম ৩ ম্যাচ ও ঘরোয়া লিগে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচটিতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে ইব্রাহিমোভিচকে। ইউরোপা লিগে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে খেলবে মিলান। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। আগামী ১০ ডিসেম্বর স্পার্তা প্রাগের বিপক্ষে 'এইচ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বিডি প্রতিদিন/কালাম | 12 |
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তাঁর সফরের মধ্যেই রাজধানী কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দুই সপ্তাহের মধ্যে এটি কিয়েভে প্রথম হামলা। এই হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন।নিহত ওই সাংবাদিক যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপে কর্মরত ছিলেন। তাঁর বাসভবনে রুশ মিসাইল আঘাত হানে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ-নির্ভুল বায়ুচালিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা কিয়েভের আর্টিওম ক্ষেপণাস্ত্র উৎপাদন ভবন ধ্বংস করেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর আলোচনার পরপরই এই হামলাগুলো চালানো হয়। এটি জাতিসংঘ ও এই সংস্থার প্রতিনিধিত্বকারী সবকিছুকে অবমাননা করার একটি প্রচেষ্টা।এদিকে ইউক্রেন সফরে গিয়ে গুতেরেস বুচা এবং কিয়েভ ঘুরে দেখেন। এ সব এলাকায় মস্কো যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে রাশিয়া বেসামরিক হত্যার কথা অস্বীকার করেছে।গুতেরেসের সফরের মধ্যে কিয়েভে হামলার নিন্দা জানিয়েছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে বলা হয়, এই হামলা দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। | 3 |
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আয়োজিত র্যালিতে ঢল নেমেছে দলীয় নেতাকর্মীদের। শনিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২.৩০টার মধ্যেই লাখো নেতাকর্মী বিএনপি কার্যালয় ও আশেপাশের রাস্তায় জড়ো হয়ে যান। র্যালিতে অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মাইক ও বাদ্যযন্ত্রসহ ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা আসেন। তারা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও বাজান। র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীদের দিয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় হয়ে নয়া পল্টন কার্যালয় আবার নয়া পল্টন কার্যালয় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি, কাকরাইল মোড় ও আশেপাশের রাস্তা ভরপুর হয়ে গেছে। এসময় এসব রাস্তায় গণপরিবহন বন্ধ রয়েছে। বিএনপি নেতাদের দাবি বর্তমান সরকারকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারই ফলশ্রুতি আজকের এই গণস্রোত। | 9 |
সৌদি আরব সরকার তার দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে বিদেশী শ্রমিক বা নাগরিকদের জন্য একের পর এক আইনগত সিদ্ধান্ত কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। এছাড়া দেয়া হচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও। সৌদি বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশী জনবলের কোটা সর্বোচ্চ ৪০ শতাংশ নির্ধারণ করে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আদেশ জারি করে। সৌদি গেজেট সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের জেদ্দার শ্রম উইং এ তথ্য জানিয়েছে। শুধু তাই নয়, ইতোমধ্যে তারা আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে যেসব বিদেশী নিজ দেশে বাধ্যতামূলক ফেরত চলে যাচ্ছেন (ডিপোর্টেড ফরেনার) তারা হজ ও ওমরাহ ব্যতীত অন্য কোনো প্রকারে পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবে না বলে সৌদি ইমিগ্রেশন অধিদফতর জানিয়েছে। এ সংক্রান্ত এক চিঠি গত ২৬ জুলাই বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দার শ্রম কল্যাণ উইং থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ মনিরুছ সালেহিনের কাছে পাঠানো হয়। চিঠিতে ফেরত যাওয়া কর্মীদের বিষয়ে বলা হয়েছে, এই ধরনের প্রবাসীরা অন্য কোনো কর্ম ভিসা নিয়ে সৌদি আরবে পুনরায় প্রবেশের সুযোগ পাবে না। সেটি সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এদিকে ১ আগস্ট থেকে কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ ব্যতীত অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না- এ তথ্যটি ভুল বলে জানিয়েছে জেদ্দা শ্রম উইং।কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ কিংবা না গ্রহণের সাথে সৌদি আরবে প্রবেশের বাধ্যবাধকতা সম্পর্কিত কোনো নির্দেশনা সৌদি কর্তৃপক্ষ এখনো দেয়নি বলে অপর এক চিঠিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্যও জেদ্দা কাউন্সেলর অফিস থেকে আহ্বান জানানো হয়েছে। জেদ্দার কাউন্সেলর (শ্রম) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্তে সঠিক তথ্যের কথা উল্লেখ করে তিনি তার চিঠিতে বলেছেন, আগামী ১ আগস্ট থেকে সৌদি আরবের যেকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাওক্কালনা অ্যাপ মোতাবেক শুধুমাত্র 'ইমিউন' ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। একই চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবে প্রবেশের জন্য কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ বাধ্যতামূলক নয়। কোভিড-১৯ ভ্যাক্সিন (ফুল ডোজ) গ্রহণ করা থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। আর ফুল ডোজ গ্রহণ করা না থাকলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন হবে। জেদ্দার শ্রম কাউন্সেলর অফিস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পাঠানো অপর এক চিঠি দিয়ে জানানো হয়েছে, সৌদি আরবে আগত গৃহকর্মীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাবদ ব্যয়িত অর্থ সৌদি রিক্রুটিং এজেন্সি অফিস কর্তৃক বহন করতে হবে মর্মে সৌদি মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় সিদ্ধান্ত প্রদান করেছে বলে সৌদি গেজেট সূত্রে জানা গেছে বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। | 9 |
প্রথম ভারতীয় হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (৫৫)। আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়া থেকে কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে ঘোষণা দেন তিনি। কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালান (ব্রেস্ট ক্যানসার বিজ্ঞানী) ছিলেন ভারতীয় এবং বাবা অধ্যাপক ডোনাল্ড হ্যারিস (স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অর্থনীতির এমিরিটাস অধ্যাপক) ছিলেন জ্যামাইকান। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে যেমন ইতিহাস রচনা করেছেন, একইভাবে কমলাও একজন নারী হিসেবে জয়ী হতে পারলে আরেকটি ইতিহাসের সৃষ্টি হবে। ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। এখন বাইডেনের রানিং মেট হলেন কমলা হ্যারিস। তিনি ইতিপূর্বে সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়া স্টেটের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সালের নির্বাচনে ইউএস সিনেটর হিসেবে জয়ী হয়েছেন। কমলা ছিলেন ইউএস সিনেটে প্রথম দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত কোনো নারী। ওবামা প্রশাসনে দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার সময় জানিয়েছিলেন, তার রানিং মেট হবেন একজন নারী। অনেক বিচার বিশ্লেষণের পর সংক্ষিপ্ত পাঁচ নারীর তালিকা তৈরি করেন তিনি। শীর্ষে ছিলেন কমলা হ্যারিস। এদিকে, তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাট ড. নীনা আহমেদ। তিনি বলেন, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে কমলা হ্যারিস সকলেরই প্রিয়। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সিদ্ধহস্ত। আমি নিজেও তার ভক্ত। বিডি প্রতিদিন/এমআই | 3 |
খেলার ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় ওয়াহিদ তালুকদার (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে দাবি মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞার।স্থানীয়দের বরাত দিয়ে সদর থানা-পুলিশ জানায়, তিন দিন আগে র্যাকেট খেলা নিয়ে সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকার ওয়াহিদু তালুকদারের ভাতিজা রিয়াদ তালুকদারের সঙ্গে বিরোধে জড়ান একই এলাকার আকবর তালুকদারের ছেলে সাব্বির। এর জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিস মীমাংসার চেষ্টা করা হয়। এরই জেরে গত সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তাঁর লোকজন ওয়াহিদ তালুকদারের ওপর হামলা করেন। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১২টার দিকে ওয়াহিদ মারা যান।নিহতের মা সাজেদা বেগম বলেন, 'আমার ছেলেকে যারা খুন করেছে, তাদের কঠোর শাস্তি দাবি করছি। এমন শান্তি দেওয়া হোক, যাতে আর কেউ মানুষ খুন করার সাহস না পান। আমার ছেলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। তাদের কীভাবে লালন-পালন করব, তা নিয়ে আমরা খুব চিন্তিত।'নিহতের মেয়ে স্বর্ণা আক্তার বলেন, 'আমার বাবাকে সাব্বির, আক্কাবর, মজিবর, সোমরাজ, শাওন, লিয়নরা মিলে পিটিয়ে খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই।'ঘটনার পর থেকে অভিযুক্তদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। সবার ঘরে তালা লাগিয়ে পালিয়ে বলে স্থানীয়রা জানান। তাদের বাড়ির কুদ্দুস তালুকদারের স্ত্রী রাশিদা বেগম বলেন, 'মারা যাওয়ার কথা শুনেই সাব্বিরসহ বাড়ির অন্যরা চলে গেছেন। আমরা নিরীহ মানুষ। আমরা ভয়ে আছি। কখন আমাদের বাড়ি-ঘরে হামলা হয়, সেই চিন্তায় আছি।'মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, 'নিহতের ঘটনা শোনার পরই আমরা এলাকায় গিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।' | 6 |
পাবনার চাটমোহরে বাবাকে মারধর করেছেন মো. মজনুর রহমান নামে এক স্কুলশিক্ষক। বাবাকে কিল, ঘুষি ও লাথি মারাসহ মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ওই স্কুলশিক্ষককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এ ঘটনা ঘটে। মারধরের বিষয়ে বাবা হাজি মো. আতাউর রহমান (৭৫) চাটমোহর থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে ওই স্কুলশিক্ষক ছেলে মো. মজনুর রহমানকে (৪৫) আটক করে পুলিশ। বুধবার দুপুরে আটক স্কুলশিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মো. মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর। বাবার কাছ থেকে জমি লিখে নিতে না পেরে মজনুর রহমান মঙ্গলবার সকালে তাঁর বাবা হাজি মো. আতাউর রহমানের কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারা শুরু করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। একপর্যায়ে মোবাইল ফোন নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা হাজি আতাউর রহমান বাধা দেন। এ পর্যায়ে বাবাকে লাথি মারেন মজনুর। এ ছাড়া প্রকাশ্যে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি দেখে আশপাশের লোকজন এসে মজনুকে উত্তমমাধ্যম দেয়। পরে চাটমোহর থানায় এসে লিখিত অভিযোগ করেন বাবা। মঙ্গলবার রাত ১২টার দিকে থানায় মামলা হয়। এ রাতেই পুলিশ ওই শিক্ষককে আটক করে। আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. ছালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে পিতাকে মারপিট করেছে মজনুর রহমান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
ঋণের চাপে কুমিল্লা সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা গ্রামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে। মৃত আসমা বেগম ওই গ্রামের রিকসা চালক স্বপন মিয়ার স্ত্রী। পুলিশ আজ সোমবার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত ওই গৃহবধূ আসমা আক্তারের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা স্বপন মিয়া রিকসা চালান। তারা দুই ভাই এক বোন। এই আয়ে তাদের পরিবারের ভরণপোষণের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিলো। তার মা এনজিও প্রত্যয়, আশা ও ব্রাক থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার ২৫০০ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছিলো। আজ সোমবার কিস্তি দেয়ার কথা। কিন্তু গতকাল রবিবার (১৭ জানুয়ারী) পর্যন্ত কিস্তির টাকা জোগাড় হয়নি। তাই লজ্জায় ও ক্ষোভে কিস্তির চাপ থেকে মুক্তি পেতে সবার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
পরিবারের সকলকে হারানোর মত আঘাত সহ্য করে, নিজের মৃত্যুভয়কে পরোয়া না করে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত বাঁধা উপেক্ষা করে তিনি সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে "কেক কেটে জন্মদিন উদযাপন" অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোন কাজ করেন না। ২০০১ সালে দেশের স্বার্থবিরোধী গ্যাস সরবরাহ চুক্তি না করায় তাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে তিনি জনগণের ভালোবাসা নিয়েই রাষ্ট্র ক্ষমতায় গেছেন, এখনও অধিষ্ঠিত আছেন। অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মাৎ নাজমানারা খানুম বক্তৃতা করেন। পরে মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধবতন কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। | 6 |
ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের জরিপের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের কঠোর সমালোচনা করেছে আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সিটি ভোটের পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। নিজের করা জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিপুল জয় হবে। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে গত বৃহস্পতিবার এই জরিপের ফল তুলে ধরেন জয়। জয় পরিচালিত জরিপের ফল হলো, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপসের পক্ষে সমর্থন আছে ৫৪ দশমিক ৩ শতাংশ ভোটারের। এ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে সমর্থন আছে ১৮ দশমিক ৭ শতাংশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ৫০ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে আছেন ১৭ দশমিক ৪ শতাংশ ভোটার। জয়ের জরিপের বিষয়ে গতকাল শুক্রবার তির্যক মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে উঠছেন। আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নানক বলেন, 'এ ধরনের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ ফলাফলে বিএনপির আস্থা নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন। এই ধরনের গবেষণা ও জরিপের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী জনসমর্থনের চিত্র ফুটে ওঠে। জনসমর্থনের প্রতি তোয়াক্কা না করা বিএনপির জন্মগত মৌলিক বৈশিষ্ট্য। বিএনপি আমলে নির্বাচন স্টাইল ছিল-দশটি হোন্ডা, বিশটি গুন্ডা, নির্বাচন ঠান্ডা।' নির্বাচন নিয়ে নানক বলেন, ঢাকার দুই সিটির ভোটারেরা আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করবে। নানক বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়-এমন কোনো কাজ আওয়ামী লীগের নেতা-কর্মীরা শুধু বিরতই থাকবে না, এমন কাজকে প্রতিহত করবে।' | 9 |
রাঙামাটির রাজস্থলী উপজেলায় পিসিজেএসএস সন্তু গ্রুপের নেতা শান্তলাল তঞ্চঙ্গ্যাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লেও পালিয়ে রক্ষা পেয়েছেন তিনি। আজ রোববার (৩ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পিসিজেএসএস সন্তু গ্রুপের নেতা শান্তলাল তঞ্চঙ্গ্যা ঘিলাছড়ি ইউনিয়নের ফারুয়া স্টেশনের কাছে রাজস্থলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনার জন্য স্থানীয় ইউপিডিএফ সংস্কার বর্মা গ্রুপকে দায়ী করেছে পিসিজেএসএস। তবে বর্মা গ্রুফ এ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এদিকে, গুলির ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিনি স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছেন। সবকিছু খোঁজ খবর নেওয়া হচ্ছে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। | 6 |
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৪৫২ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৮৭৩ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে। শনিবার (২৩ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরো জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৮৬ জনে। নতুন করে আইসোলেশনে আছেন ২৭৬ জন। বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। | 4 |
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার ডাকা ফেনীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে সমাবেশ স্থগিত করা হয়।এর আগে গতকাল সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। ফেনীর এসএসকে রোডের ওয়াপদা মাঠে গতকাল দুপুরে মহাসমাবেশের আয়োজন করা হয়।রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে সমাবেশ স্থগিত করা হয়। সমাবেশের পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আলোচিত নেতা জয়নাল হাজারীর মৃত্যুর কারণেই সমাবেশ স্থগিত করা হয়।এর আগে ফেনী সদর সার্কেল এএসপি অং প্রু মারমা জানান, যেখানে-সেখানে জটলা বা মিছিল-মিটিং না করাসহ বেশ কটি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তখন জনসভা সফল ও সার্থক করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি যথাসময়ে ওয়াপদা মাঠে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে। | 6 |
আবদুল গাফ্ফার চৌধুরীর নামের সঙ্গে পরিচয় সেই শৈশবে। যখন থেকে একুশের প্রভাতফেরিতে যাচ্ছি, তখন থেকেই। তাকে চিনি কলেজজীবন থেকে। চিনি বলতে তাকে দূর থেকে দেখেছি। সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ কিংবা সাহস হয়নি। তিনি তখন দূরের নক্ষত্র। সামনাসামনি জানাশোনা আমার প্রবাসজীবনের শুরু থেকে। তখন থেকেই তার সান্নিধ্য পেয়ে আসছি। তিনি থাকেন লন্ডনে, আমি ভিয়েনায়। একুশের প্রভাতফেরির গানের রচয়িতা, খ্যাতিমান সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে অপরিচয়ের দূরত্ব ঘুচে যেতে সময় লাগেনি। একসময় যাকে খুব দূরের বলে মনে হতো, তিনি আমাকে কাছে টেনে নিয়েছেন অপত্য স্নেহে। গাফ্ফার ভাই সহজ-সরল একজন মানুষ, যিনি সবাইকে আপন করে নেওয়ার অসামান্য ক্ষমতা রাখেন। লন্ডনে গেলে তার সঙ্গে দেখা করা নিত্য রুটিন। বিদেশেও অনেক জায়গাতে গিয়েছি তার সঙ্গে। ভিয়েনাতে এসেছেন তিনি। মনে আছে, 'পলাশি থেকে ধানমণ্ডি' নাটকের প্রদর্শনী হয়েছিল ভিয়েনায়। হলভর্তি দর্শক বিস্ময়-বিমুগ্ধ হয়ে উপভোগ করেছিলেন নাটকটি। বোধ হয় সেটাই ছিল লন্ডনের বাইরে 'পলাশি থেকে ধানমণ্ডি' নাটকের প্রথম প্রদর্শনী।
আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছিলেন সক্রিয়। লিখেছিলেন সেই বিখ্যাত কবিতা- 'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি'। পরে এর সুর দেন সুরকার আলতাফ মাহমুদ। সেই কবিতাটি গীত হয় বিশ্বজুড়ে একুশের প্রভাতফেরির গান হিসেবে। যতদিন ২১ ফেব্রুয়ারি থাকবে; ২১ ফেব্রুয়ারিতে প্রভাতফেরি হবে; বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন থাকবে, ততদিন এ গানটির ভেতর দিয়ে স্মরণ করা হবে তাকে। বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়েছে গানটি। গাওয়া হয়েছে। বেরিয়েছে রেকর্ড। বাঙালির জন্য এ এক অনন্য সম্মান।
আমাদের ইতিহাসের অংশ আবদুল গাফ্ফার চৌধুরী জন্মেছিলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে, ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর। খ্যাতিমান রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার কংগ্রেস কমিটি ও খেলাফত কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি হাজি ওয়াহেদ রেজা চৌধুরী তার বাবা; মা জোহরা খাতুন। উলানিয়া জুনিয়র মাদ্রাসা ও উলানিয়া করোনেশন হাই ইংলিশ স্কুলে লেখাপড়া করেছেন। ঢাকা কলেজের ছাত্র ছিলেন। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। স্কুলজীবনেই নিয়েছিলেন রাজনীতির পাঠ। ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি। মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয় ১৯৪৯ সালে। ১৯৫২ সালে সাময়িক পত্রে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'চন্দ্রদ্বীপের উপাখ্যান'। আবদুল গাফ্ফার চৌধুরীর সাংবাদিকতায় হাতেখড়ি ছাত্রজীবনেই। ঢাকা কলেজের ছাত্র থাকাকালে যোগ দেন দৈনিক ইনসাফ পত্রিকায়। ১৯৫১ সালে যোগ দেন খায়রুল কবীর সম্পাদিত দৈনিক সংবাদের বার্তা বিভাগে। তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাকে যোগ দেন ১৯৫৬ সালে। জয়বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মডারেটরের ভূমিকাও পালন করেছেন। স্বাধীনতার পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনপদের প্রধান সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধ রাজনৈতিক মতবাদের মানুষও আবদুল গাফ্ফার চৌধুরীর কলাম পড়েন সমান আগ্রহে।
আবদুল গাফ্ফার চৌধুরীকে শুধুই একজন সাংবাদিক কিংবা কলামিস্ট পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না। নন্দিত কথাশিল্পীও তিনি। একাধারে লিখেছেন ছোটগল্প ও উপন্যাস। লিখেছেন গান ও কবিতা। তার পাঠকনন্দিত ছোটগল্পের বই 'সম্রাটের ছবি'। পেয়েছেন ইউনেস্কো পুরস্কার। ভূষিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারেও। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। আবদুল গাফ্ফার চৌধুরীর সবচেয়ে বড় অর্জন তার পাঠকপ্রিয়তা। সূক্ষ্ণ পর্যবেক্ষণে সঠিক দিকনির্দেশনা দিতে তার জুড়ি মেলা ভার। লেখাকে অর্পিত দায়িত্ব হিসেবে মনে করেন তিনি। পাঠকের প্রতি তার দায়বদ্ধতা থেকেই লেখার অনুপ্রেরণা পান- এ কথা প্রায়ই বলেন। লেখা তার কাছে সাধনার মতো। লেখার আগে ঢাকা ও অন্যান্য স্থানে ফোন করে জেনে নেন সর্বশেষ খবর। যে কারণে বিদেশে থাকলেও তার কলামে দেশের সর্বশেষ পরিস্থিতির চুলচেরা বিশ্নেষণ পাওয়া যায়। আজ তার ৮৭তম জন্মবার্ষিকী। এক মাসেরও বেশি সময় হাসপাতালে কাটিয়ে ঘরে ফিরেছেন তিনি। আত্মজীবনীর কাজ শুরু করেছিলেন হাসপাতালের বিছানায় শুয়েই। সেই কাজটি এগিয়ে নিচ্ছেন। আরও অনেক দিন লিখবেন তিনি। সক্রিয় থাকবে তার কলম ও চিন্তার জগৎ- জন্মদিনে এটাই আমাদের প্রত্যাশা।
এম নজরুল ইসলাম :অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক
. | 8 |
লরেন্স বিষ্ণুই-ই পাঞ্জাব কংগ্রেসের নেতা ও গায়ক সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী। দিল্লি পুলিশ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দিল্লি পুলিশ আগে থেকেই জানিয়ে আসছিল, লরেন্স বিষ্ণুই-ই মুসওয়ালা হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী। তবে বিষ্ণুই এখনো এই বিষয়ে কোনো জবানবন্দি দেননি। তবে তিনি জানিয়েছেন, তাঁর দল এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করেছে।লরেন্স বিষ্ণুই বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী।একই মামলায় পাঞ্জাব পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার পাঞ্জাব পুলিশ ওই ৮ জনকে মুসওয়ালার হত্যায় সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্দ্বীপ সিং, আলিয়াস কেকদা, মানপ্রীত সিং, আলিয়াস মান্না, মানপ্রীত ভানু, সরাজ মিন্টু, প্রভ দ্বীপ সিধু, মানু ডগর, পবন বিষ্ণুই এবং নসীব।পুলিশ জানিয়েছিল, গ্রেপ্তার ব্যক্তিরা মুসওয়ালার হত্যাকারীদের অস্ত্র সরবরাহ, ঘটনাস্থল রেকি এবং হত্যার পর হত্যাকারীদের আশ্রয় দিয়ে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত। পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এরই মধ্য ৪ খুনিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।এর আগে, গত ২৯ মে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন। পাঞ্জাব সরকার মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার এক দিন পর সেই ঘটনা ঘটল। ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিভিন্ন ব্যক্তির সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেন।ঘটনার সময় সিধু এবং তাঁর দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। সিধুর গাড়ি লক্ষ্য করে অনেকগুলো গুলি করা হয়। পরে তাঁকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। | 3 |
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন । তাঁর আইনজীবী মিন মিন সোয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।সু চির আইনজীবী বলেন, তাঁর ব্যক্তিগত কর্মীদেরও পূর্ণাঙ্গ ডোজ টিকা দেওয়া হয়েছে। জান্তা সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ৭৬ বছর বয়সী সু চির সঙ্গে নিরাপত্তারক্ষী ও রাঁধুনিসহ ১০ জনের মতো কর্মী রয়েছেন। তবে সু চি কখন বা কোন দেশের টিকা নিয়েছেন, সে ব্যাপারে তাঁর আইনজীবী কিছুই জানাননি।মিয়ানমারের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গত সোমবার দেশটিতে প্রায় তিন হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন । এই সংখ্যা জুনের শুরুতে এক শর মতো ছিল। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দী করে ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে।মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ পেয়েছেন।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার এ পর্যন্ত ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজের বেশি টিকা পেয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। দেশটি আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে।মিয়ানমারের কারাবন্দিদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এর বেশি বিক্ষোভকারী। | 3 |
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ থেকে আর মাত্র ১৫ মাইল দূরে রয়েছে। সম্ভবত কিয়েভকে ঘেরাও করার চেষ্টা করছে রুশ সেনারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ করতে পারে এমন ভাবনা থেকে রুশ সেনারা সম্ভবত নিজেদের সংঘবদ্ধ করছে। অন্যদিকে চেরনিহিভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহর ঘিরে রেখেছে রুশ সেনারা। শহরগুলোতে গোলাগুলি চলছে।বিবিসির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কয়েক ভাগে ভাগ হয়ে কিয়েভের আশপাশের শহরগুলো ঘিরে অবস্থান নিয়েছে। প্রায় ৬৪ কিলোমিটার সড়কজুড়ে রুশ সেনাবাহিনীর সাঁজোয়া যান, ট্যাংক ও কামানের বহর দেখা গেছে। কিয়েভের পশ্চিম ও দক্ষিণেও অবস্থান নিয়েছে রুশ সেনারা।এদিকে রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। তবে তারা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি সুরক্ষিত রাখতে চায়। আর সেই উদ্দেশ্যেই রুশ সীমান্তে সৈন্য মোতায়েন করা হয়েছে।অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মেলিটোপোলের মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্থানীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। | 3 |
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে প্রথমে ব্যাট করা খুলনা মুস্তাফিজুর রহমানের বোলিং তাণ্ডবে মাত্র ৮৬ রানে অলআউট হয়। শনিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বিধ্বংসী বোলিং শুরু করেন জাতীয় দলের সেরা বোলার মুস্তাফিজ। তিনি ছাড়াও নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলাম তাদের ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিশেহারা করেন। খুলনার হয়ে এছাড়া আরিফুল হক ১৫, জহুরুল ইসলাম ১৪ ও শামীম হোসেন ১১ রান করেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মুস্তাফিজ ৩.৫ ওভারে মাত্র ৫ রানে ৪টি উইকেট দখল করেন। এছাড়া নাহিদুল ও তাইজুল দুটি করে উইকেট পান। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 12 |
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লিভিভে স্থানীয় সময় গতকাল শনিবার ব্যাপক রকেট হামলা চলেছে। রাশিয়া হামলার নতুন লক্ষ্যস্থল ইউক্রেনের পূর্বাঞ্চল বলে জানালেও পশ্চিমাঞ্চলে হামলার ঘটনা ঘটল। খবর বিবিসির অন্য শহরগুলোর তুলনায় লিভিভে কম বোমা হামলা হয়েছে। এ কারণে অনেকে এ শহরটিতে আশ্রয় নিয়েছিল। লিভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোল্যান্ড সফরকে কেন্দ্র করে হামলার জন্য লিভিভকে বেছে নেওয়া হয়েছে। মেয়র আরও বলেন, রকেট হামলার মধ্যে দিয়ে হামলাকারীরা পোল্যান্ড সফররত বাইডেনকে হ্যালো বলতে চেয়েছেন। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে লিভিভের অবস্থান। সাদোভি বলেন, 'আমি মনে করি, বিশ্বের এই হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।' গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। পুতিনকে কসাই বলেও আখ্যা দেন তিনি। তবে পাল্টা জবাব দিয়ে ক্রেমলিন বলেছে, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না। ইউক্রেনে সামরিক অভিযানে নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় দেশটি। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই রুস্কয় বলেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তবে হামলার লক্ষ্য পূর্বাঞ্চল বললেও পশ্চিমাঞ্চলে লাভিভে আবার রকেট হামলা চালাল রাশিয়া। | 3 |
প্রথমবারের মতো কোনো মৌলিক হিন্দি গান গাইলেন ন্যান্সি। 'ম্যায় হু তেরা' শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আয়ুশ দাস। দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রেম ইসলাম। ভারতের টি সিরিজ থেকে গানটি প্রকাশ হওয়ার কথা। ন্যান্সি বলেন, 'অনেক দিনের ইচ্ছা ছিল হিন্দি গান গাওয়ার। ছয় বছর আগে 'রিমঝিম সাওয়ান' নামে শ্রেয়া ঘোষালের একটি গান কাভার করেছিলাম। তবে এটাই আমার প্রথম মৌলিক হিন্দি গান। প্রেম বয়সে টিনএজার হলেও তার গায়কিতে মুগ্ধতা আছে।' প্রেম বলেন, 'আমি শ্রোতাদের ভালো গান উপহার দিতে চাই। সেই প্রচেষ্টা থেকে এবার হিন্দি গানটি করা। আমার মনে হয়, সব গানের ভাষা এক। শ্রোতাদের ভালো লাগাটাই আসল কথা।' | 2 |
অ্যাডিলেড টেস্টে এমনিতেই ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। এদিকে দ্বিতীয় ইনিংসে জো রুটের ব্যাটিংয়ে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আজ চতুর্থ দিন মাঠে নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন ইংলিশ অধিনায়ক।সকালে মাঠে নামার আগে অনুশীলনে থ্রো-ডাউনে ছোড়া বল সামলাতে গিয়ে আঘাত পান রুট। বল সজোরে তাঁর শরীরের নিচের অংশে লাগে। পরে আর মাঠেও নামেননি তিনি। রুটের চোট কতটা গুরুতর, সেটি জানার চেষ্টা করছে ইংল্যান্ডের মেডিকেল দল। তবে রুটের মাঠে নামা নিয়ে সংশয় আছে।অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ইংল্যান্ড সুবিধা করতে না পারলেও ভালো ছন্দে আছেন রুট। প্রথম ইনিংসে ৬২ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন। রুটের সামনে হাতছানি দিচ্ছে টেস্টে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ড। তবে তার আগে চোট কাটিয়ে তাঁকে মাঠে ফিরতে হবে।চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। হাতে আছে আরও ৫ উইকেট। ইংল্যান্ডের ওপর রানের পাহাড় চাপিয়ে দিতে এখন উইকেটে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেইন। ৩৫ রানে অপরাজিত আছেন এই টপ অর্ডার ব্যাটার। দলের এই বিপদের সময়ে অধিনায়ক রুটের মাঠ থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। | 12 |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে চারটি গরুসহ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর-দৌলতদিয়া গ্রামের মৃত সালাম শেখের দুই ছেলে জামাল শেখ (৩০) ও হারুন শেখকে (২০) আটক করেছিল পুলিশ। গরু চোরে অভিযুক্ত দুইজনকে গত বুধবার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। গরুর ব্যাপারে সিদ্ধান্ত ও চোরচক্রের মূল হোতাকে খুঁজতে আটক দুই ব্যক্তিতে সাত দিনের পুলিশি রিমান্ড চাওয়া হবে বলে জানায় পুলিশ। সেই বুধবার (১ ডিসেম্বর) থেকে গরুগুলোর দেখভাল করছেন থানা পুলিশের সদস্যরা। সেদিন থেকে গরুর মালিককে খোঁজার জন্য বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছে পুলিশ। অন্য একটি মামলায় থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিলেন মো. মতিয়ার শিকদার। তিনি এ অবস্থা দেখে বলেন, 'পুলিশ সদস্যরা গুরুর জন্য যা করছেন সেটা প্রশংসার দাবি রাখে। গরুগুলোকে পরম যত্নে লালন-পালন করছেন তারা।' গুরুর লালন-পালন করা পুলিশ সদস্য মো. নুরুজ্জামান বলেন, 'গ্রাম থেকে উঠে এসে পুলিশের চাকরি শুরু করেছি। গত তিনদিন ধরে স্যারের নির্দেশে গুরুগুলোকে লালন-পালন করছি। পুলিশি সেবার বাইরে গরুগুলো লালন-পালন করতে সত্যি ভালো লাগছে।'
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, 'আমরা গরুর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে চাই। সেই তৎপরতা অব্যাহত। যেহেতু গরুগুলো জব্দ করা রয়েছে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের নির্দেশনা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। রবিবার বিজ্ঞ আদালতে গুরুর ব্যাপারে নির্দেশনা চাওয়ার পাশাপাশি চোরদের সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে।' রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, 'গরুগুলোকে সুস্থ ও স্বাভাবিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে। গরুগুলো উদ্ধারের মাধ্যমে পুলিশ জনগণের অতন্দ্র প্রহরী সেটি প্রমাণ করে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'মানবতাবঞ্চিত রাজনৈতিক-সামাজিক পরিবেশে আমরা বসবাস করছি। এই লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন সরকার।'শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।প্রতিদিন মানুষ হয় বিচারবিহীন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে- এমন অভিযোগ করে রিজভী বলেন, 'বিরোধীদলীয় নেতাকর্মী, বিরোধী চিন্তার বা বিরোধী বিশ্বাসের মানুষ গুম হয়ে যাচ্ছেন। বন্দুকযুদ্ধ এখন আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি। এটাকে গা সওয়া করার জন্য জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য পদক্ষেপ নিচ্ছে।'তিনি বলেন, 'বিভীষিকাময় জিঘাংসা চরিতার্থ এবং একদলীয় শাসন কণ্টকমুক্ত করার জন্য ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, জনি ও সুমনসহ অসংখ্য নেতাকর্মী গুম কিংবা বিচার বহির্ভূত হত্যা ও অপহরণের শিকার হয়েছেন। এ রকম পরিস্থিতির মধ্যে এবার জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস পালন করা হবে।'এ সময় রিজভী জানান, রোববার জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস পালন করবে বিএনপি। দিবসটি পালনে ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রুহল কবির রিজভী বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনে আসেন। শনিবার সংবাদ সম্মেলন শেষে দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
| 9 |
বলিউডে এখন শুধুই চর্চা হৃতিক রোশন আর তার প্রেমিকা সাবা আজাদকে নিয়ে। এবার গুঞ্জন, খুব শিগগিরিই নাকি সাবাকে বিয়ে করতে চলেছেন বি-টাউনের হ্যান্ডসাম হাঙ্ক। আর এতে তার পরিবার এবং প্রাক্তন স্ত্রী সুজানেরও নাকি সায় রয়েছে। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে সেরেছেন হৃতিকের প্রিয় বন্ধু ফারহান আখতার। সেই পথেই নাকি হাঁটতে চলেছেন হৃতিকও। বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়া মাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি। তখন থেকেই হৃতিক ও সাবার প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। এই জল্পনাকে আরও বাড়িয়ে দেন হৃতিক ও সাবা নিজেই। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল নতুন এক ছবি। যেখানে রোশন পরিবারের সঙ্গে খোশমেজাজে লাঞ্চ সারতে দেখা যায় সাবাকে। একসঙ্গে বসে দিব্যি আড্ডায় মাতেন অভিনেত্রী-গায়িকা। সাবার প্রত্যেক পোস্টে মন্তব্য করে হৃতিক। তাও নেটিজেনদের নজর এড়ায়নি। ভারতীয় এক সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলতে গিয়ে হৃতিক ও সাবার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন দু'জন। হৃতিকের পরিবারের প্রত্যেকে সাবাকে পছন্দ করেন। তার দুই ছেলের সঙ্গেও নাকি সাবার সম্পর্ক খুব ভালো। আর হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান? তার সঙ্গেও নাকি সাবার নিয়মিত কথা হয়। গান খুব পছন্দ করেন সুজান। এ নিয়েই দু'জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। নিজেদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে হৃতিক ও সাবার। তবে দু'জনেই আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন। খবর সংবাদ প্রতিদিনের। | 2 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুস সামাদ পিন্টু, পবা উপজেলার কাটাখালী পৌর যুবদলের নেতা আরিফুল ইসলাম মানিক, সবুজ শেখ। সোমবার বেলা ১১টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাকি ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলায় মোট ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন। আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট একরামুল হক, মিজানুল ইসলাম, আবু বাক্কার, রইসুল ইসলাম, আব্দুল মালেক রানা প্রমুখ। ড. শফিউল খুনের ৫ ঘণ্টার মাথায় ফেসবুকে একটি পাতা খুলে দায় স্বীকার করে 'আনসার আল ইসলাম বাংলাদেশ-২' নামে একটি জঙ্গি সংগঠন। তাই উগ্রবাদী এই সংগঠনটি হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। তবে তদন্তে বেরিয়ে আসে ব্যক্তিগত কোন্দলের জেরেই খুন হন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। আর এই কোন্দল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আখতার রেশমার সঙ্গে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৩ নভেম্বর প্রথমেই রেশমার স্বামী রাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুস সামাদ পিন্টুসহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে রেশমাকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রেশমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরবর্তীতে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন পরিদর্শক রেজাউস সাদিক ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৯/মাহবুব | 1 |
ভারতসহ বিশ্বের অনেক দেশে নানা বিধিনিষেধ দিয়েও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। অন্যদিকে, সবকিছু স্বাভাবিক থেকেও ভাইরাসটির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বাংলাদেশে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে গত আড়াই মাসে জারি হয়নি কোনো ধরনের নিষেধাজ্ঞা। তারপরও আগের মাসের তুলনায় অক্টোবরে ৭৫ শতাংশ কমেছে। একই সঙ্গে অনেকটাই কমেছে শনাক্ত রোগীর সংখ্যা।এদিকে বৈশ্বিক পরিস্থিতি অস্বস্তির হলেও আরও স্বস্তির পর্যায়ে নেমেছে দেশের করোনা পরিস্থিতি। গত একদিনে ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখেছে বাংলাদেশ। একই সঙ্গে কমেছে সংক্রমণের মাত্রাও। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১দশমিক ০৮ শতাংশ হারে ২১৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা প্রাণ কেড়েছে ২ জনের। যা ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৫ মে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের ৮ মার্চ দেশে করোনা হানা দেওয়ার পর এখন পর্যন্ত ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এ বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ৬২৭ জনের করোনা শনাক্ত হয়। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয় ৫ আগস্ট। ওই দিন ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর।আগস্টে সবচেয়ে বেশি করোনা রোগী চিহ্নিত হয়। একই সঙ্গে ১১ আগস্ট থেকে শিথিল হয় সরকারের কঠোর লকডাউন। যার আনুষ্ঠানিক শেষ হয় ১৯ আগস্ট। এই সময়ে দেশের হাসপাতালগুলোতে ছিল রোগীর ভিড় ছিল অনেক। ওই মাসের শেষ দিক থেকে ক্রমেই স্বস্তির পর্যায়ে আসতে থাকে মহামারি।যার ফলে আগস্টের তুলনায় প্রায় চার লাখ কম রোগী শনাক্ত হয় সেপ্টেম্বরে। একই সঙ্গে আগস্টে ৫ হাজার ৫১০ জনের মৃত্যু হলেও পরের মাসে এসে তা সাড়ে ৪ গুণ কমে যায়। স্বাভাবিক হয় সবকিছু, স্বস্তি ফিরতে শুরু করে হাসপাতালগুলোতে। | 6 |
এগারো বছরের শিশু ইয়াসিন আরাফাতকে হত্যার অভিযোগে বাবা রহুল আমিন, ভাই সোহেল রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লালমনিরহাটের সিআইডি পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যার ঘটনা ঘটায় তারা। তাদের সহযোগী ছিল রজব আলী নামে এক ব্যক্তি। ছয় বছর পর সিআইডি হত্যাকাণ্ডের এ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এর আগে রহুল আমিন তার ভাই ও ভাতিজাদের ফাঁসাতে নিজে বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করে। রহুল আমিন আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার বিকেলে সিআইডির জেলা কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আতাউর রহমান আলোচিত এই হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের জানান। সিআইডি সূত্রে জানা যায়, জমি ভাগবাটোয়ারা নিয়ে রহুল আমিনের সঙ্গে তার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইদের বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি গভীর রাতে রহুল আমিন তার শিশুসন্তান ইয়াসিন আরাফাতকে ঘুম তুলে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ কাজে তাকে সহযোগিতা করে ছেলে সোহেল রানা ও বন্ধু রজব আলী। পরে মরদেহ রহুল আমিনের ছোট ভাই আবু তাহেরের গোয়ালঘরের পেছনে ফেলে রাখা হয়। নিজেদের আড়াল করতে ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন রহুল আমিন। মামলার পর থেকেই রহুল আমিন পরিবার নিয়ে আত্মগোপনে থাকেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার আতাউর রহমান জানান, নিহত আরাফাতের জানাজার সময় বড় ভাই সোহেল রানা থরথর করে কাঁপছিলেন। এই কথার সূত্র ধরে গাজীপুরের কালিয়াকৈর থেকে সোহেল রানা ও নারায়ণগঞ্জ থেকে রজব আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মামলার বাদী রহুল আমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে উন্মোচিত হয় আলোচিত ইয়াসিন আরাফাত হত্যা মামলার রহস্য। | 6 |
নিজের জিম্মায় দুই সন্তান চেয়ে জাপানি মায়ের আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ আদেশের জন্য এ তারিখ ধার্য করেছেন। | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের একমাত্র সংগঠন শিল্পী সমিতি। এই সমিতির উপর দেশের অন্যতম জনপ্রিয় নায়ক ফেরদৌস খুবই বিরক্ত বলে মন্তব্য করেছেন। শুক্রবার সমকালকে তিনি বলেন, এ সমিতি দিয়ে তো শিল্পীদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। চলচ্চিত্রের কোন পরিবর্তন আনতে পারছি না আমরা। এমনিতে চলচ্চিত্র জগতে মানুষদের দূঃসময় চলছে। তার উপর শিল্পী সমিতির বর্তমান কর্মকাণ্ড খুবই হাস্যকর ও বিরক্তিকর। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এই কমিটির সভাপতি হচ্ছেন মিশা সওদাগর আর সেক্রেটারি জায়েদ। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার রেশ ধরে এখনই নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। প্যানেল সাজানো নিয়ে ব্যস্ত কেউ কেউ। কে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী ইস্যু নিয়েই চরম বিরক্ত ফেরদৌস। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হলো শিল্পীদের ঘরোয়া বিষয়। এ নিয়ে এত মাতামাতির কিছু নেই। কে নির্বাচন করবেন আর কে করবেন না- এটা তো শিল্পীরাই ঠিক করবেন। এটাকে বড় একটি বিষয়ে পরিণত করা হয়েছে। বাইরেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। যেজন্য শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি খুব বিরক্ত। সমিতির আগামী নির্বাচনে 'হঠাৎ বৃ্ষ্টি' খ্যাত এ নায়ক অংশ গ্রহণ করবেন না সে প্রশ্নের উত্তরে সমকালকে বলেন, 'অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি নির্বাচন করছি কী না। আমার যদি ইচ্ছা হয় নির্বাচন করবো,না হলে করবো না। এটি নিয়ে অন্যদের মাথাব্যাথা কেনো শুরু হয়েছে।' এই তারকা অভিনেতা আরও বলেন, 'মনে রাখতে হবে এটা শিল্পীদের একটি সমিতি। তাদের আড্ডা দেওয়ার জায়গা। এমনিতে চলচ্চিত্র জগতে মানুষদের দূঃসময় চলছে। দুই বছর শিল্পীদের হাতে কাজ নেই। নতুন ছবি মুক্তি পাচ্ছে না। কিছু শিল্পীদের নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তাদের কারণে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব নিয়ে না ভেবে অনেকেই নির্বাচনী প্যানেল সাজানো নিয়ে বেশী ব্যস্ত! অথচ প্রকৃত শিল্পীরা সমিতির পদ চান না তারা কাজ চান। সিনেমার উন্নয়ন চান।' | 2 |
ভারতের উত্তরপ্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত চারদিনে ৭৩ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরউত্তরপ্রদেশের পূর্বাঞ্চলেভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার স্বাভাবিকের থেকে ১৭০০ শতাংশ বেশি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্যের পূর্বাঞ্চল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনডিটিভির। শনিবার প্রয়াগরাজে ১০২ দশমিক ১ মিলিমিটার ও বারাণসীতে ৮৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বছরের গড় বৃষ্টিপাতের তুলনায় যা অনেক বেশি। শনিবার উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৬ জনের মৃত্যু হয়েছে। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার ৪৭ জনের মৃত্যু হয়। লখনউ, আমেঠী, হরদৈ ও আরও অন্যান্য জেলায় প্রবল বর্ষণের কারণে স্কুল বন্ধ রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়োজনীয় পদক্ষেপের জন্য জেলা ম্যাজেস্ট্রেট ও ডিভিশনাল কমিশনারদের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারকে অর্থ সাহায্য বাড়িয়ে ৪ লাখ রুপি করারও নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার থেকে বিহারে প্রবল বর্ষণের ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। রেল চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি স্কুলও বন্ধ রয়েছে। রোববার সকালে ১৩টি ট্রেন বাতিল হয়েছে। অন্যান্য ট্রেন চলাচলও বিলম্বিত হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে পাটনায়। জেলা প্রশাসন সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মঙ্গলবার পর্যন্ত। বিহারের যে জেলাদগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে উদ্ধারকারী দল কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে তাদের ১৮টি দল সেখানে কাজ করছে। গত দু'দিনে রাজস্থান ও মধ্যপ্রদেশেও বৃষ্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে। রাজস্থানের উদয়পুরের থোবওয়ারাতে সরকারি স্কুলের দেওয়াল ভেঙে পড়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশে একটি সরোবরের জলে ভেসে গিয়ে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রদেশেও প্রবল বর্ষণ চলছে। | 3 |
বাবর আজমের ম্যারাথনতুল্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে জয় সমতুল্য ড্র করেছে পাকিস্তান। ৬০৩ মিনিট উইকেটে থেকে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।বাবরের এমন ধৈর্যশীল ইনিংসে ভক্ত-সমর্থকেরা ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের উল্লাসটাও ছিল বাঁধভাঙা। এক নারী ভক্ত তো বাবরকে বিয়ে করতে পাগলপ্রায়!পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক বাবরের মহাকাব্যিক ইনিংস নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে এক তরুণী ছটফট করতে থাকেন। এরপর ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন, 'আমি বাবর আজমের উদ্দেশে কিছু বলতে চাই। ওর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। নয়তো আমার আওয়াজ তাঁকে পৌঁছে দাও।'সাংবাদিক তরুণীকে বলেন, 'ঠিক আছে, বলুন। বাবরকে কী বলতে চান।' তরুণীর জবাব, 'আমি ওকে বিয়ে করতে চাই।'এ কথা বলেই ওই নারী ভক্ত ক্যামেরার সামনে থেকে সরে যান। পাশে থাকা অন্য সমর্থকদের তখন হাসাহাসি করতে দেখা যায়। একজন বলেন, 'মুশকিল, খুব মুশকিল।'তরুণীর চাওয়া পূরণ হওয়া আক্ষরিক অর্থেই মুশকিল। বাবরের বিয়ে যে ঠিক হয়ে আছে! এ বছরই কোনো একসময় দাম্পত্যজীবন শুরু করবেন পাকিস্তান অধিনায়ক। হবু স্ত্রী তাঁরই চাচাতো বোন।অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মুহূর্তে সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজ শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই প্রথম টেস্ট খেলার সৌভাগ্য হলো তাঁর। | 12 |
বন্য পশু শিকারের ভিডিও ভাইরাল হলেও, মাছ ধরার ভিডিও খুব একটা ভাইরাল হয় না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার ৭ ফুটের একটি হাঙর ধরে রেকর্ড গড়লেন যুক্তরাজ্যের এক মৎস্যজীবী। আর সেই মাছ ধরার ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ওই মৎস্যজীবীর নাম সাইমন ডেভিডসন। তিনি নর্থম্পটনারের বাসিন্দা। তিনি এই ৭ ফুটের হাঙর মাছটিকে বড়শি দিয়ে ধরতে সক্ষম হন। কিন্তু তাকে ধরার প্রায় এক ঘণ্টা আগে থেকে চলে লড়াই। তবে শেষ পর্যন্ত তিনি এই মাছটিকে ধরতে সক্ষম হন। জানা গেছে, ওই ৭ ফুটের হাঙর মাছটির ওজন ২৫০ কেজি। সুতরাং স্বাভাবিক ভাবেই খুব একটা সহজ কাজ নয় এত বড় মাছ বড়শি দিয়ে ধরা। যদিও এই হাঙরটিকে ধরার পিছনে সাইমন একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন আরও পাঁচ জন সহকর্মী, যাদের যৌথ প্রচেষ্টায় তারা এই ২৫০ কেজির হাঙরটিকে ধরতে পারে। আবার তারাই একত্রিত ভাবে এই হাঙর মাছটিকে পানিতে ফেলে দিতে সাহায্য করেন। তথ্য অনুযায়ী, এর আগে ১৯৯৩ সালে স্কটস মৎস্যজীবী ক্রিস বেনেটের জালে ধরা পড়েছিল ২২৯ কেজির হাঙর। এবার সেই রেকর্ডটি ভেঙে দিলেন সাইমন ডেভিডসন। ডেভিডসন জানিয়েছেন যে, তিনি প্রথমে বুঝতে পারেননি এত বড় একটি হাঙর ধরা দিয়েছে তার বড়শিতে। সংক্ষিপ্ত ভিডিও ক্লিপটি হাঙরটি ডেভিডসনের নৌকার কাছাকাছি আসলে ক্যামেরা বন্দি করা হয়। এবং শুধু মাত্র সেই অংশটুকুই ইন্টারনেটে পোস্ট করা হয়। আর পোস্ট করা মাত্রই নজর কাড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 5 |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় র্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সেন্টু কুমার দত্ত (৪৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আনোয়ারা বেগম (৬৭)।প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বাইরে নারী পাচার করে আসছেন। দরিদ্র ও সুন্দরী অল্প বয়সী মেয়েদের টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করেন। পাচারকারী চক্রটি নারীদের ভারত হয়ে অবৈধভাবে পাচার করে এবং যৌনতাবৃত্তিতে বাধ্য করে। তাঁরা ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাঁদের সিন্ডিকেটের নারী পাচারকারী সদস্যদের সহযোগিতায় ভারতসহ বিদেশে নারী পাচার করে আসছেন।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় র্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে। | 6 |
কক্সবাজারের উখিয়ায় শবে বরাতকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় অস্বাভাবিক দামে বিক্রি করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।আজ শুক্রবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন বাজারে মাংসের দোকানের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও অস্থায়ী দোকান বসিয়ে চড়া দামে মাংস বিক্রি করেন। কেজি প্রতি ৭০০ টাকা শুরু করে ১০০০ টাকা পর্যন্ত দাম রাখছেন তাঁরা।এ ছাড়া কিছু দোকানে ওজন পরিমাপক যন্ত্রে কৌশলে মাপে কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।এসব অভিযোগের ভিত্তিতে মাংসসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে উখিয়া সদর দারোগা বাজার, কোটবাজার, সোনার পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব দারোগার বাজারের এক মাংস ব্যবসায়ীকে ওজনে কারচুপির দায়ে ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।ইমরান হোসাইন সজীব বলেন, 'ক্রেতাদের অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি, বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'বাজারে মাংস কিনতে আসা উখিয়া সদরের বাসিন্দা মোজাম্মেল হক (৩৫) বলেন, 'এমনিতেই বাজারে দ্রব্যমূল্য নাগালের বাইরে, আজ ফাতিহা (শবে বরাত) হওয়ায় দুই কেজি মাংসের জন্য এসেছিলাম। দুদিন আগেও ৬০০ টাকায় বিক্রি হওয়া মাংস আজ ১ হাজার টাকা চাইতেছে।'এক হাজার টাকা মূল্যে মাংস বিক্রির কথা প্রথমে অস্বীকার করলেও পরে দারোগা বাজারের মাংস ব্যবসায়ী শামুসল আলম বলেন, 'এবার মাংসের দাম একটু বেশি রাখতে হচ্ছে। কারণ বেশি দামে গরু কিনেছি। সকালের দিকে সাতশ/আটশ টাকা কেজি দরে বেচেছি।' | 6 |
নির্বাসিত সৌদি সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের নিবন্ধক জামাল খাশোগিকে হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্পৃক্ত করে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের ডাইরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্সের দফতর এই গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয় মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা সৌদি নাগরিক জামাল খাশোগির 'জঘন্য হত্যাকাণ্ড' সম্পৃক্ত প্রতিবেদন দেখেছে। বিবৃতিতে বলা হয়, 'মন্ত্রণালয় জানাচ্ছে যে, সৌদি সরকার সম্পূর্ণভাবে প্রতিবেদনরটির নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়নকে প্রত্যাখ্যান করছে যেখানে রাষ্ট্রের নেতৃত্বকে সম্পৃক্ত করা হয়েছে এবং আরো জানাচ্ছে, প্রতিবেদনে ত্রুটিপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত দেয়া হয়েছে।' বিবৃতিতে আরো বলা হয়, 'মন্ত্রণালয় আবার জানাচ্ছে যা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেও জানিয়েছিলেন, এটি (খাশোগির হত্যা) একটি ঘৃণ্য অপরাধ এবং রাষ্ট্রের আইন ও নৈতিকতার স্পষ্ট লঙ্ঘন। এই অপরাধ একদল ব্যক্তির হাতে ঘটেছে, যারা সব ধরনের প্রচলিত আইন ও তাদের নিযুক্ত থাকা সংস্থার কর্তৃত্বকে অতিক্রম করেছে।' মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব তাদের আইনি ব্যবস্থায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে, যাতে তাদের অপরাধের পূর্ণ তদন্ত হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এতে আরো বলা হয়, 'প্রতিবেদনের অন্যায় ও ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত সত্যিই দুর্ভাগ্যজনক, যেখানে রাষ্ট্র জঘন্য এই অপরাধকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য রাষ্ট্রের নেতৃত্ব যথাযথ ব্যবস্থা নিয়েছে।' বিবৃতিতে বলা হয়, সৌদি আরব তার নেতৃত্ব, সার্বভৌমত্ব ও বিচার বিভাগের স্বাধীনতাকে লঙ্ঘন করা যেকোনো পদক্ষেপকে প্রত্যাখান করছে। শুক্রবার মার্কিন কংগ্রেসে উপস্থাপিত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন সালমানের অনুমোদনেই তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে বন্দী বা হত্যার অভিযান চালানো হয়। চার পৃষ্ঠার এই প্রতিবেদন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকে রাখলেও খাশোগি হত্যায় দায়ীদের জবাবদিহিতা আদায়ে নির্বাচনী প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন প্রকাশ করেন জো বাইডেন। এদিকে প্রতিবেদন প্রকাশের পর বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে ৭৬ সৌদি নাগরিকের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সৌদি সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আহমদ হাসান মোহাম্মদ আসিরির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ থাকা জামাল খাশোগি সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার নীতির কড়া সমালোচক ছিলেন। যুবরাজের সমালোচনার জেরে তিনি দেশ ছেড়ে নির্বাসনে ছিলেন। তুর্কি নাগরিক ও গবেষক খাদিজা চেঙ্গিসকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গেলে ওয়াশিংটন পোস্টের এই নিবন্ধককে ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করে লাশ টুকরা টুকরা করা হয়। সৌদি কর্তৃপক্ষ প্রথমে হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করলেও পরে তারা জানায়, কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় দুর্ঘটনাক্রমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। ওই সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বিচারের আওতায় আনা হয়। এছাড়া খাশোগির চার সন্তানকে 'পাঁচ অঙ্কের' মাসিক ভাতা ও 'কয়েকশ কোটি টাকা মূল্যের বাড়ি' দেয়া হয়েছে বলে ২০১৯ সালে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়। সূত্র : আরব নিউজ ও আলজাজিরা | 3 |
'প্রযুক্তিগত ত্রুটির' কারণে ভারতীয় বাহিনীর প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় পাকিস্তান জানিয়েছে, কেবল ভারতের স্বীকারোক্তিই যথেষ্ট নয়, সেইসাথে দেশটিকে কিছু প্রশ্নের জবাবও দিতে হবে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার এক বিবৃতিতে জানান, আমরা ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রতিরক্ষা শাখার প্রেস বিবৃতিটি নোট করেছি যে 'প্রযুক্তিগত ত্রুটির' কারণে ৯ মার্চ পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের 'দুর্ঘটনাজনিত গুলিবর্ষণের' জন্য দুঃখপ্রকাশ করেছে এবং অভ্যন্তরীণ তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ঘটনার গুরুতর প্রকৃতি নিরাপত্তা প্রোটোকল এবং পারমাণবিক পরিবেশে দুর্ঘটনাজনিত বা অননুমোদিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে প্রযুক্তিগত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দেয়া সরল ব্যাখ্যা দিয়ে এ ধরনের গুরুতর বিষয়ের সমাধান করা যাবে না। কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যার মধ্যে রয়েছে : ভারতকে অবশ্যই দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং এই ঘটনার বিশেষ পরিস্থিতিতে প্রতিরোধের ব্যবস্থা এবং পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। ভারতকে পাকিস্তানের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র পড়েছিল তার ধরণ এবং স্পেসিফিকেশন স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। ভারতকে দুর্ঘটনাবশত উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পাথ/ ট্র্যাজেক্টোরিও ব্যাখ্যা করতে হবে এবং কিভাবে এটি টার্ন নিয়েছিল এবং পাকিস্তানে প্রবেশ করেছিল? মিসাইলটি কি স্ব-ধ্বংস প্রক্রিয়ায় সজ্জিত ছিল? কেন সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিল? ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো কি নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যেও উৎক্ষেপণের জন্য প্রাথমিকভাবে রাখা হয়? ভারত কেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে পাকিস্তানকে অবিলম্বে জানাতে ব্যর্থ হয়েছিল এবং পাকিস্তান ঘটনাটি ঘোষণা করার পর এবং ব্যাখ্যা চাওয়া পর্যন্ত এটি স্বীকার করেনি? অযোগ্যতার ব্যাপকতাসহ, ভারতকে ব্যাখ্যা করতে হবে যে ক্ষেপণাস্ত্রটি সত্যিই তার সশস্ত্র বাহিনী বা অন্য কোন দুর্বৃত্ত দ্বারা পরিচালিত হয়েছিল? পুরো ঘটনাটি ভারতীয় কৌশলগত অস্ত্র পরিচালনায় গুরুতর প্রকৃতির অনেক ত্রুটি এবং প্রযুক্তিগত ত্রুটি নির্দেশ করে। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূখণ্ডে আছড়ে পড়ার কারণে শুধুমাত্র একটি অভ্যন্তরীণ আদালতের তদন্ত করার ভারতীয় সিদ্ধান্ত যথেষ্ট নয়। পাকিস্তান এই ঘটনার সব তথ্য সঠিকভাবে প্রতিষ্ঠা করতে যৌথ তদন্তের দাবি জানাচ্ছে। স্বল্প দূরত্ব এবং দ্রুত পাল্টা প্রতিক্রিয়ার বিবেচনায়, অন্য পক্ষ যেকোনো ভুল পদক্ষেপের ক্ষেত্রে আত্মরক্ষায় পাল্টা ব্যবস্থা নিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। একটি পারমাণবিক পরিবেশে গুরুতর প্রকৃতির এ ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে এবং এই অঞ্চলে কৌশলগত স্থিতিশীলতার প্রচারে যথাযথ ভূমিকা পালন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তান আহ্বান জানাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি | 3 |
১৯৮৪ সালের এই দিনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মৃত ঘোষণা করা হয়েছিল জানিয়ে তিনি বলেছেন, ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর আমাকে মৃত ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরদিন ভয়েস অব আমেরিকার সংবাদে বলা হয় যে মারা যাননি বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ২২ ডিসেম্বর আমার জীবনে একটি ঐতিহাসিক রক্তঝরা দিন। বুধবার (২২ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং অগ্নিঝরা মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ কথা জানান। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা) এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন রুনেসার সভাপতি বাহাউদ্দিন বাহার। রিজভী বলেন, ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর আমাকে মৃত ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরদিন ভয়েস অব আমেরিকার সংবাদে বলা হয় যে মারা যাননি বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ২২ ডিসেম্বর আমার জীবনে একটি ঐতিহাসিক রক্তঝরা দিন। তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের মন ভালো নেই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু নেত্রী নন। তিনি ভীষণ অসুস্থ। তার মুক্তির জন্য আমাদের এই মুহূর্তে রাজপথে নেমে আসা উচিত। যার বক্তব্যে আমরা উজ্জীবিত হতাম, যেই নেত্রী কখনো নির্বাচনে পরাজিত হননি, অন্যায়ের সঙ্গে কখনো আপোস করেননি। এজন্যই ছলে বলে কৌশলে খালেদা জিয়াকে মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে। রুনেসার সেক্রেটারি মল্লিক মো. মোকাম্মেল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা রমেশ দত্ত, আমিনুল ইসলাম, রুনেসার নেতা মাহবুবুল আলম ফরহাদ, আনোয়ারুল ইসলাম আনু, নূরুজ্জামান তপন, রফিকুল ইসলাম মন্টু, ইউসুফ আলী মোল্লা, মতিউর রহমান মতি, কাজী খাইরুল্লাহ শিপন, মাহমুদুল হাসান মিলন প্রমুখ। | 6 |
ইরানের সঙ্গে সুস্পর্ক গড়ার সৌদি আরব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজেতিনি লেখেন, 'ইরানের সঙ্গে সৌদি আরবের শান্তির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইরান আমাদের প্রতিবেশী এবং সৌদি আরব আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। শান্তির এই উদ্যোগ মুসলিম উম্মাহকে শক্তিশালী করবে।' তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সঙ্গেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্য কল্যাণকর। সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়। একইসঙ্গে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ। এসময় সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইয়েমেনে তার দেশের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, তিনি আশা করেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে এবং আলোচনায় বসবে। সূত্র: পার্সটুডে ও জিও টিভি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। মামলার অপর দুই আসামী হলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আসলাম সরকার বলেন, রাজপাড়া থানা ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২৬ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়। অ্যাডভোকেট আসলাম সরকার জানান, গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পচাত্তরের ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি ও বর্তমান সরকার উৎখাতে রাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়া হয়। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির চেয়ে গত ৯ মার্চ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর গত ১৬ মার্চ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে রাজপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত ২ মার্চ রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য বিএনপি নেতারা অশোভন ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন নানারকম প্রতিবাদী কর্মসূচি পালন করে। | 6 |
সবার চোখের সামনেই ঘটেছে। ধামাকা অফারের বিজ্ঞাপন ফলাও প্রচার করেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। তাদের ফাঁদে পড়ে গ্রাহকেরা যে প্রতারিত হতে পারেন, তা গণমাধ্যমে তুলে ধরে সতর্কও করা হয়েছে। এরপরেও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করেনি নিয়ন্ত্রক সংস্থাগুলো। কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণায় কয়েক হাজার মানুষ যখন নিঃস্ব হতে বসেছেন, তখন ই-কমার্সের সমস্যা সমাধানের পথ খুঁজছে সরকার।সরকার এখন ই-কমার্স ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন এবং ডিজিটাল কমার্স আইন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তদারকি করবে বলে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আইনমন্ত্রী আনিসুল হক।সভা শেষে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, 'ই-কমার্স ব্যবসা বন্ধ করছে না সরকার। ১০-১২টি প্রতিষ্ঠানের কারণে লাখ লাখ ব্যবসা বন্ধ করা যাবে না। ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে রেগুলেটরি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত হয়েছে। গঠন করা হবে ডিজিটাল কমার্স আইন। যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধন ছাড়া কেউ ই-কমার্স ব্যবসা করতে পারবে না। বুধবার (গতকাল) থেকে বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে।'তবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে প্রতারিত গ্রাহকেরা অর্থ ফেরত পাবেন কিনা, সেই নিশ্চয়তা দিতে পারেনি সরকার। ইভ্যালির টাকা সরকার ফেরত দেবে কিনা, সেই প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, 'টাকা সরকার নেয়নি। এটির লাভের ভাগীদারও সরকার না।' অর্ধেক দামে পণ্য কিনতে অনেকে ইভ্যালিতে বিনিয়োগ করেছে জানিয়ে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, 'মানুষকে লোভ সংবরণ করতে হবে। ই-কমার্স নীতিমালা অনুযায়ী পণ্য না পেয়ে লেনদেন করা যাবে না।'বাণিজ্যমন্ত্রী বলেন, 'প্রতারণাকারী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলার বিধান রয়েছে। এসব মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। মামলা হওয়ার পরেও ডেসটিনি, যুবকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকেরা টাকা ফেরত পায়নি। ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু-সেই প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, যুবক, ডেসটিনি অনেক আগের ঘটনা। তাদের অনেক সম্পদ ছিল। ডেসটিনির কর্তাব্যক্তিরা কারাগারে আছেন। করোনা মহামারির মধ্যে দেশের লাখ লাখ মানুষ ই-কমার্স ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছে। ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ কয়েকটি প্রতিষ্ঠানের কারণে লাখ লাখ ব্যবসার ক্ষতি করার ইচ্ছা সরকারের নেই। যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ব্যবসায় কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।ই-কমার্স ব্যবসা কীভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে প্রচার চালাতে হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'অনেকেই লোভের বশবর্তী হয়ে এক টাকার পণ্য বারো আনায় কিনেছেন। অনেকে লোভের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।'মন্ত্রী জানান, ইভ্যালির ৫০০ কোটি টাকা দায় রয়েছে। প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনে প্রচুর টাকা ব্যয় করেছে। ইভ্যালির রাসেলের কাছে বর্তমানে ৮০-৯০ কোটি টাকার সম্পদ রয়েছে বলে তাঁরা শুনেছেন। ইভ্যালির কী পরিমাণ সম্পদ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। গ্রাহকদের টাকা কীভাবে পরিশোধ করবে তা নিয়ে রাসেলের সঙ্গে আইনগত পথ অনুসরণ করে কথা বলতে হবে।ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকেরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে ৪ হাজার ৯৩২টি অভিযোগ দিয়েছিলেন। তার মধ্যে ৮৪ শতাংশ অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।দায় বাণিজ্য মন্ত্রণালয়েরই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করায় এর দায় প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর চাপিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান করার সময় কারও না কারও ছাড়পত্র নিয়েই করা হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের প্রাথমিক দায়িত্ব নিতে হবে।মালিকদের জেলে পাঠিয়ে লাভ নেইই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব প্রতিষ্ঠানের মালিকদের জেলে পাঠালে গ্রাহকদের কোনো লাভ হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে এক অনুষ্ঠানে তিনি বলেন, কাউকে জেলখানায় পাঠিয়ে দিলে তো কোনো লাভ নেই। সে জেল খেটেই শেষ, এতে কোনো উপকার হবে না। আমরা এ বিষয়ে আলোচনা করে একটা সমাধান বের করব।টাকা ফেরত পেতে রিটই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থপাচার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিট করেছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনাও চেয়েছেন তাঁরা।বাণিজ্য, অর্থ, ডাক ও টেলিযোগাযোগ এবং আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। | 0 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ দাবি করে আচার্য/ রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি পাঠিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে একটি সমাবেশের মধ্য দিয়ে তারা এ খোলা চিঠি পাঠায়। প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমান ও রাফিকুজ্জামান ফরিদ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ, সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মাহির শাহরিয়ার রেজাকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে এ চিঠি জমা দিয়ে এসেছে। | 6 |
নতুন বছরের শুরুতে শিল্পমালিকেরা পেলেন কর-সুবিধায় আরও ছাড় আর নাছোড় শ্রমিকেরা পেলেন এক সুমনের গুলিবিদ্ধ লাশ। বাংলাদেশের জিডিপি (৭.৮৬ %) নিয়ে ভারতও (৭.৩ %) হিংসা করবে। মাত্র পাঁচ বছরে বিশ্বের সুপার-ধনীদের মধ্যে 'ফার্স্ট' হওয়ার রেকর্ডে সুপারম্যানের দেশ আমেরিকাও লজ্জায় লাল। কিন্তু সবচেয়ে বিব্রতকর হলো পোশাকশ্রমিকদের আদেখলেপনা। কী নিদারুণ বৈপরীত্য। মাত্র কয়েক শ টাকা মজুরি বাড়ানোর জন্য জীবন দিয়ে তাঁরা আমাদের এত সব রেকর্ডের সুনামহানি করে দিচ্ছেন! আন্দোলন হলেই মালিকেরা বলেন, দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানো হচ্ছে। কিন্তু আসল উসকানি তো বঞ্চনা থেকে আসে। মজুরির আন্দোলন চলছিলই, মাঝখানে পড়ল নির্বাচন-বিরতি। আট হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা করে ২৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। চলতি মাস থেকে নতুন হারে মজুরি পাওয়ার কথা। সেটা ঠিকমতো না দেওয়াই তো আসল ষড়যন্ত্র। ২০১৩ সালের সরকারি গেজেট অনুযায়ী ফি বছর ৫ শতাংশ হারে মূল মজুরি বাড়ার কথা। কিন্তু তাতেও শুভংকরের ফাঁকি। ৫% হারে বাড়লে যাঁর এখন পাওয়ার কথা ৫,২০০ টাকা, তিনি পাচ্ছেন ৫,১৬০ টাকা। অর্থাৎ কমেছে ৪০ টাকা! যাঁর পাওয়া উচিত ৮,৯৩২ টাকা, তিনি পাচ্ছেন ৮,৫২০ টাকা। পুরো ৪১২ টাকা কম! তা ছাড়া, ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের অনেক শ্রমিকের বর্তমান বেতন আর বর্ধিত বেতন প্রায় একই। তার মানে আসলে বাড়েইনি। কত ভাগ কারখানা নিয়ম মেনে বেতন দেয়? এত আন্দোলন, এত কষ্ট, এত আলোচনা বিফলের ষড়যন্ত্রটা আসলে কার? শ্রমিক ছাঁটাই, টার্গেটের চাপ বাড়ানো এবং নির্যাতন করে শ্রমিক উসকানো কি ষড়যন্ত্রের মধ্যে পড়ে? লোকসানে পড়ে প্রায় ১ হাজার ২০০ কারখানা ইতিমধ্যে বন্ধ হওয়ার হিসাব দিয়েছে বিজিএমইএ। এর দায় তো শ্রমিকের ছিল না। তাহলে তাঁরা বেকার হলেন কার ষড়যন্ত্রে? ঋণ-সুবিধা, এলসি-সুবিধা, কর-সুবিধার পরও কেন লোকসান হয়? নাকি আসলে চলে অর্থ পাচার, ঋণখেলাপ এবং অতিমুনাফা? কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে 'বেগমপাড়া' গড়ে ওঠার পেছনের গল্পটা কি আমরা ভুলে যাব? বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে 'কী করে বাঁচে শ্রমিক' নামক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে: '৬১ শতাংশ শ্রমিক মনে করেন, তাঁর আয়ের তুলনায় ব্যয় বেশি।...অতিরিক্ত ব্যয়ের বোঝা সামাল দেওয়ার জন্য শ্রমিকেরা নিয়মিত ঋণ নেন এবং খাদ্য ও বাসাভাড়া বাবদ ব্যয় কমিয়ে দেন। গড়ে একজন পোশাকশ্রমিক দৈনিক আট ঘণ্টা কাজের পাশাপাশি মাসে গড়ে ৬০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম করেন। ফলে শ্রমিকেরা প্রয়োজনীয় ঘুম ও বিশ্রাম থেকে বঞ্চিত হন...আন্তর্জাতিক ব্র্যান্ড এবং দেশি মালিকের মাত্রাতিরিক্ত মুনাফা কমিয়ে আনতে পারলে বিদ্যমান কাঠামোর মধ্যেই পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা সম্ভব।' মালিকদের যে ছাড় সরকার দিচ্ছে, তা জনগণের ভাগ থেকেই দিচ্ছে। এর ছিটেফোঁটা দিয়ে লাখো শ্রমিকের এবং তাঁদের সন্তানদের কল্যাণ সম্ভব। মজুরি বাড়ালে কারখানা বন্ধ হয়ে যাওয়ার তত্ত্ব স্বীকার করেও বলা যায়, আন্তর্জাতিক বাজারে দর-কষাকষির ব্যর্থতার দায়ভার কেন শ্রমিক একাই বইবেন? তা-ও আবার সেই শ্রমিক, যাঁর পুষ্টি গ্রহণের হার ২০১১ সালের চেয়ে কমে গেছে ২০১৬ সালের খানা জরিপে। আমাদের উন্নয়নে নগরে ভবন উঁচু হতে থাকে আর কমে যায় অপুষ্ট শ্রমিকের উচ্চতা। রাত-ভোরে যাঁরা রাস্তার পাশ ঘেঁষে চলেন, তাকিয়ে দেখবেন, তাঁদের ৯০ ভাগেরই উচ্চতা পাঁচ ফুটের দু-এক ইঞ্চি এদিক-ওদিক। মেয়েদের উচ্চতা আরও কম। গ্রামের গরিব মানুষের অপুষ্টি আর দৈহিক অবিকাশের প্রমাণ এসব মানুষ। অভাব তাঁদের এমন বানিয়েছে, অভাবই তাঁদের ঠেলে নিয়ে এসেছে পোশাক কারখানায়। অভাবের আগুন থেকে বাঁচলেও তাঁরা মরছেন তাজরীনের আগুনে আর রানা প্লাজায় পিষে। তারপরও বেড়েছে পোশাক রপ্তানির আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানাচ্ছে, চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম চার মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ। এই সময়ে আয় হয়েছে প্রায় ১ হাজার ৩৬৫ কোটি ডলার। সর্বশেষ অক্টোবর মাসে রপ্তানি আয় প্রায় ৩১ শতাংশ বেড়েছে (প্রথম আলো, ৬ নভেম্বর, ২০১৮)। গত বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বেড়েছে আগের বছরের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। রপ্তানি আরও বাড়বে বলে জানিয়েছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি নজরুল হক। (প্রথম আলো, ১৩ সেপ্টেম্বর, ২০১৮) ধনী হওয়ার রেকর্ডকে মাটি করে দেয় আয়বৈষম্য বাড়ার রেকর্ড। সোনার ডিমপাড়া হাঁসগুলোর কষ্টের রেকর্ডকে পরিহাস করে রপ্তানি আয়ের রেকর্ড। ৪০ বছর যাবৎ সোনার চামচের আদরে বড় করা পোশাক খাতের মুনাফাকে হিংসা করে শ্রমিকের বঞ্চনার রেকর্ড। মধ্য আয়ের দেশে, মেগা উন্নয়নের দেশে, বিশ্বের সর্বোচ্চ খরচের হাইওয়ে আর ফ্লাইওভারের দেশে, দ্রুত বর্ধনশীল ধনীদের দেশে ব্যবসায়ীরাই পান একাদশ জাতীয় সংসদের প্রায় ৬২ ভাগ আসন। আর শ্রমিক পাবেন শুধু গুলির ভাগ? প্রতিবছর টাকার দাম কমে আর চাল-ডাল-আটা-চিনির দাম বেড়ে মজুরিটাকে আরও করুণ করে তোলে। রাজধানী ও বড় শহরের জীবনযাত্রার ব্যয় যেখানে প্রায় নিউইয়র্কের মধ্যবিত্তের সমান, সেখানে শ্রমিকেরা চেয়ে আসছেন নিম্নতম মজুরি। আধুনিক অর্থশাস্ত্রের জনকদের একজন ডেভিড রিকার্ডো। শ্রমিকের মজুরি সম্পর্কে তাঁর বিধি হলো, শ্রমিকদের মজুরি ততটাই হওয়া প্রয়োজন, যতটা না দিলে তাঁরা বাঁচতে ও শ্রম বিক্রি করতে পারবেন না। এখান থেকেই 'বাঁচার মতো মজুরি' কথাটা এসেছে। বাঁচার মতো মজুরিটাই কিন্তু ন্যায্য মজুরি না। বাঁচার মতো মজুরি হলো সেটাই, যা না হলে প্রাণীর মতো করেও প্রাণ ধারণ করা যায় না। আর ন্যায্য মজুরি হলো তাই, যা পেলে শ্রমিক সপরিবারে মানুষের মতো বাঁচতে পারেন। ধনী ও গরিবের বাঁচা সমান নয়, কারণ উভয়ের চাহিদা এক নয়। বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা যে নিম্নতম মজুরির দাবি তুলেছেন, তা দিয়েও মানুষের মতো বাঁচা সম্ভব নয়। অথচ সরকারের যাবতীয় অর্জনের ভিত তাঁরাই গড়ে দেন। ৪০ লাখ শ্রমিকের ঘামে ভেজা বৈদেশিক মুদ্রার জোরেই সরকার 'উন্নয়নের' গর্বটা করতে পারে। এত এত গণমাধ্যম উন্নয়নের এই সুফলটা না পারে শ্রমিকদের বোঝাতে, না পারে মালিকপক্ষকে মানাতে। দোষ দেব কাকে? সরকারের ও মন্ত্রিসভায় ব্যবসায়ীরাই বেশি। রাষ্ট্রপক্ষ আর মুনাফাপক্ষ প্রায় মিলে গেছে। অর্থনীতিবিদ এম এম আকাশ দেখিয়েছেন, বাংলাদেশের পোশাকশিল্পের মালিকদের মুনাফার হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খুঁটি। অনেক উদ্যোক্তার সংগ্রামেরও ফসল। এটা আমাদের জাতীয় সক্ষমতা। এ খাত টিকলে আমরা টিকব। মানবিকতা বা করুণার খাতিরে না, নিজেদের স্বার্থেই এই খাতটাকে স্থিতিশীল করা দরকার। পোশাকমালিকদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা সুবিচারের পক্ষে। দ্বিতীয়ত, শ্রমিকের বেতন বাড়লে সেই টাকা বিদেশে পাচার হবে না, বিদেশের বাজারেও খরচ হবে না। সেই টাকা দিয়ে তাঁরা যেসব পণ্য কিনবেন, বিদ্যুতের বিল দেবেন, ভ্যাট দেবেন, তাতে চাঙা থাকবে দেশীয় অর্থনীতি। সচ্ছল শ্রমিক শিক্ষিত ও স্বাস্থ্যবান পরিবার দিয়ে বাড়াবে উৎপাদনশীলতা। আমেরিকা দাসপ্রথাকে বোঝা মনে করেছিল বলেই এত এগিয়েছে। আমরা দেশে বা বিদেশে শুধু শ্রম না বেচে, যদি উন্নত শ্রমিক দিয়ে উন্নত শিল্প অর্থনীতি গড়তে পারি, তাহলেই কেবল স্বাধীনতার স্বপ্নটা সত্যি হবে। দাসশ্রমের ম্যানেজারির চেয়ে সেটা অনেক মর্যাদার ও শান্তির। এটা না করাই পোশাক খাতের কাঠামোগত ষড়যন্ত্র; যার দায় শ্রমিকের নয়। মধ্যম আয়ের দেশের বিজ্ঞাপনে বছরের শুরুতেই শ্রমিকের রক্তের যে দাগ লাগল; তা শুভ হলো না। ফারুক ওয়াসিফ: প্রথম আলোর সহকারী সম্পাদক[] আরও পড়ুন:মজুরি কাঠামোতেই গলদ | 8 |
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মানহানি মামলা দায়ের করেন তালিকাভূক্ত কুমিল্লার শীর্ষ মাদককারবারি আরফানুল হক রিফাত। সেই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ক্ষেতলালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে পৌর সদরের প্রধান সড়কে পোস্ট অফিসের সামনে উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, মামলা, হামলা ও নির্যাতন করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবেনা। তারা অবিলম্বে ভোরের কাগজের প্রকাশক, সম্পাদক, বার্তা সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি করেন। অনুষ্ঠিত সমাবেশে আজকের পত্রিকার ক্ষেতলাল প্রতিনিধি আজিজার রহমানের সভাপতিত্বে ও ভোরের কাগজের প্রতিনিধি আখতারুজ্জামান তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, যুগান্তর প্রতিনিধি হাসান আলী, আজকালের খবরের প্রতিনিধি আজিজুল হক, মানবজমিন প্রতিনিধি আবু হাসান, আমার সংবাদের প্রতিনিধি আ ন ম রুহুল আমিন চিশতী, খোলা কাগজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট খবর এর প্রতিনিধি ও প্রভাষক মাহিউল মুরাদ, চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি আমানুল্লাহ আমান, সাপ্তাহিক কর্মক্ষেত্রের প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহীন, প্রত্যাশা প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি এস এম মিলন, বাংলার দূত এর জয়পুরহাট প্রতিনিধি আব্দুর রাজ্জাকসহ আরও অনেকেই। | 6 |
চীন থেকে উড়ে আসা হলুদ ধুলা থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এ জন্য দেশটি তাদের জনগণকে সতর্ক করেছে। এই সতর্কবার্তা দেওয়ার পর দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাগুলো বৃহস্পতিবার প্রায় জনশূণ্য ছিল। উত্তর কোরিয়া করোনাভাইরাস ঠেকাতে গত জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দেওয়াসহ কড়া সতর্কতা অবলম্বন করছে। তবে ধুলা এবং করোনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, তা এখন জানা যায়নি। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
চাঁদপুরে সব মিলিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক। আর পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক।বর্তমানে পাঠদান চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। তাঁরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন মাত্র তিনজন। বাকি ছয়জন নেই দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে পাঠদান।জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয়সহ সাতটি সরকারি হাইস্কুল রয়েছে জেলায়। এর মধ্যে চারটি জেলা সদরে, একটি হাইমচরে ও একটি কচুয়া উপজেলায়। এসব স্কুলে প্রধান শিক্ষক ছাড়াও দীর্ঘদিন ধরে ৫০ সহকারী শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। বছরের পর বছর চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার কমে এসেছে। এ অবস্থায় পাঠদান শুরুর পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। কিন্তু জেলার শিক্ষকসংকট তীব্র মাত্রার। সহকারী শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে এসব সরকারি স্কুলের শ্রেণিকক্ষে সুষ্ঠু পাঠদান।এদিকে শিক্ষক সংকটে এসব স্কুলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। করোনায় যা ক্ষতি হয়েছে, তা পূরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষকসংকট দূর করা একান্ত জরুরি। এমনটাই জানালেন বেশ কয়েকজন শিক্ষক ও সচেতন অভিভাবক।সরেজমিন দেখা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয় অনেক সহকারী শিক্ষকই নেই। এখানে পাবলিক পরীক্ষায় পাসের হার বরাবরই সন্তোষজনক। অবকাঠামোগত স্বল্পতা থাকা সত্ত্বেও এখানে শিক্ষার্থীদের ফলাফল অনেক ভালো। কিন্তু বর্তমানে শিক্ষকসংকটে পিছিয়ে পড়তে হচ্ছে।এসব বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীন পাটোয়ারি জানান, জেলায় সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক।পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক। চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। সিনিয়র শিক্ষকেরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন তিনজন।বাকি ছয়জন নেই দীর্ঘদিন যাবৎ। সহকারী শিক্ষকসংকট আছে অনেক। এসব স্কুলে ৫০ জন সহকারী শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। আশা প্রকাশ করে তিনি বলেন, এ সংকট ধীরে ধীরে দূর হয়ে যাবে। | 6 |
খোকসা (কুষ্টিয়া): দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখতে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান দিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি জর্জ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ অনুদান দেন তিনি।জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের সমাজের মূল স্রোতে এনে পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে দৌলতদিয়া সেফ হোম। বেসরকারি উদ্যোগে পরিচালিত এই সেফ হোম থেকে লেখাপড়া শিখে অনেকেই প্রতিষ্ঠিতও হয়েছেন। এ সেফ হোম থেকে অনেকেই বর্তমানে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাঁদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক লাখ টাকা তুলে দেন এমপি। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সেফ হোমটি প্রতিষ্ঠা করেন।দীর্ঘদিন ধরে বিভিন্ন দাতা সংস্থার অনুদান নিয়ে পরিচালিত হয়ে আসছিল এই সেফ হোমটি। বেশ কিছুদিন ধরে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হওয়ায় সেফ হোম প্রতিষ্ঠানটি পরিচালনায় চরম বিপাকে পড়ে কর্তৃপক্ষ। ভরণপোষণসহ এখানকার শতাধিক ছেলেমেয়ের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য কর্তৃপক্ষের হাতে ব্যক্তিগত উদ্যোগে এ অনুদান তুলে দেওয়া হয়।এমপি বলেন, 'অর্থাভাবে যদি সেফ হোমটি বন্ধ হয়ে যায় তাহলে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এ কথা চিন্তা করেই আমি সেফ হোম কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছি।' | 6 |
জঙ্গিবাদ মোকাবিলায় জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির জাতীয় ঐক্যের ডাক জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রফতানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'যারা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতার সঙ্গে লিপ্ত, যে দল স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, যে দলকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই দলের সঙ্গে বিএনপি ঐক্য করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। একটা সন্ত্রাসী দলকে সঙ্গে নিয়ে যারা জাতীয় ঐক্যের ডাক দেয়, তারা মূলত জাতির সঙ্গে তামাশা করছে।'
তোফায়েল আহমেদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।'
তিনি বলেন, 'বাঙালি বীরের জাতি, বাঙালি অতীতে বহুবার চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। আগামী দিনগুলোতেও চলার পথে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। আজকে ঘরে ঘরে সন্ত্রাসের বিরুদ্ধে আবার একাত্তরের মতো দুর্গ গড়ে তুলতে হবে।'
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, এফবিসিসিআইর প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
| 9 |
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ফুটবল তারকা মার্সেলো গতকাল ১২ মে নিজের ৩২ বছর বয়সে পা দিয়েছেন। আজ তার জীবনের একটি নতুন বছরের প্রথম দিন। এই সময়ের মধ্যে একজন ফুটবলার হিসেবে সাফল্যের প্রায় সবকিছুই দেখেছেন তিনি। তবে এই ৩২ বছর বয়সে তার সামনে যোগ হয়েছে ৫টি নতুন চ্যালেঞ্জ। চলুন জেনে নেই তার সেই ৫টি চ্যালেঞ্জ সম্পর্কে। তার প্রথম চ্যালেঞ্জটিই হচ্ছে রিয়াল মাদ্রিদ দলে আবার নিজের জায়গা পুরোপুরিভাবে ফিরে পাওয়া। বর্তমানে ইনজুরিতে আক্রান্ত হওয়ায় তার বদলে এখন রিয়াল মাদ্রিদ দলে একাদশে জায়গা পান ফারল্যান্ড মেন্ডি। আর অন্যদিকে তাকে বেশির ভাগ সময় বসে থাকতে হয় সাইড বেঞ্চে। তার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া। রিয়ালের হয়ে ৫২৭টি ম্যাচ খেলে এখন বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি রয়েছে তারই স্বদেশী রবার্তো কালোর্সের দখলে। অন্যদিকে মার্সেলো এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৫০৫টি মাচ খেলেছেন। আগামী মৌসুমটা যদি মার্সেলো রিয়ালে কাটাতে পারেন তাহলে তিনি কার্লোসের রেকর্ডটি ভাঙ্গতে পারবেন। তৃতীয় চ্যালেঞ্জ হলো নিজের সেরা ফর্ম ফিরে পাওয়া। এই মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। আর তার পা থেকে গোল এসেছে মাত্র ১টি। যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম। মার্সেলোর সামনে চতুর্থ চ্যালেঞ্জ হলো রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়া। রিয়ালের হয়ে তিনি এখন পর্যন্ত ২১টি শিরোপা জিতেছেন। বর্তমানে রিয়ালের হয়ে ২৩টি শিরোপা জিতে শীর্ষে রয়েছেন পাকো জেনতো। মার্সেলো আর ৩টি শিরোপা জিতলেই সর্বোচ্চ শিরোপাজয়ী হতে পারবেন। মার্সেলোর জন্য পঞ্চম চ্যালেঞ্জটি হলো পুনরায় ব্রাজিল জাতীয় দলে সুযোগ পাওয়া। ২০১৯ সালে নিজ দেশে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকায় ব্রাজিল দলে ছিলেন না তিনি। এখন তার জন্য চ্যালেঞ্জ হলো ২০২১ সালের কোপা আমেরিকায় আবার ব্রাজিল দলে জায়গা পাওয়া। | 12 |
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন ও শেরপুরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনহর (৬৫)। এ ছাড়া ময়মনসিংহ সদরের বিবেকানন্দ (৮১) এবং শেরপুর সদরের নুরজাহান (৪০) করোনার উপসর্গ নিয়ে মারা যান।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন। | 6 |
মাইকিং করে সস্তায় মুরগি বিক্রি করছিলেন ব্যবসায়ী ফরিদ উদ্দিন ও খামারি মামুন মিয়া। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এসে তাঁদের ৪০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনাটি কিশোরগঞ্জের তাড়াইলের।জানা গেছে, আজ বৃহস্পতিবার উপজেলার সদর বাজারে মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ২০ হাজার ও ইছাপশর গ্রামের খামারি মামুন মিয়াকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ইছাপশর গ্রামেরভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার জানান, বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে ১০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির মাইকিং করেন সদর বাজারের মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিন। কম দামে মুরগি কেনার জন্য লোকজনের লাইন পড়ে ফরিদের দোকানে সামনে। ক্রেতারা মুরগি কেনার সময় কয়েকটি মরা মুরগি দেখতে পান। একজন ক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগমকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও লুবনা শারমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালতে খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, 'খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনে যোগসাজশে মাইকিং করে অসুস্থ মুরগি বিক্রি করা হচ্ছিল। সেখানে ৪০০ মুরগির মধ্যে দুই ঘণ্টার মধ্যেই ১৪০টি মুরগি মারা যায়। মৃত মুরগিগুলো মাটিতে কেরোসিন ঢেলে চাপা দেওয়া হয়েছে। বাকি মুরগিগুলো আমাদের তত্ত্বাবধানে আছে। চিকিৎসার পর ভালো থাকলে বিক্রির অনুমতি দেওয়া হবে।' | 6 |
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপে দুই দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আটজন নিহত এবং অনেকে আহত হয়েছে। শনিবার দেশটিরস্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফিলিপাইনের বাতান্স প্রদেশে ভূমিকম্প দু'টি আঘাত হানে। প্রদেশটি ফিলিপাইনের বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে অবস্থিত। এটি একটি ছোট দ্বীপ। এখানে তেমন জনবসতি নেই। ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়ে। ফিলিপাইন সংবাদমাধ্যমের বিভিন্ন ফুটেজে পাকা বাড়ি ধসে পড়ার পাশাপাশি সড়কে ফাটল দেখা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প দু'টি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দু'টির মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ৯। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। শনিবার ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে যখন প্রথম দফার ভূমিকম্প আঘাত হানে তখন লোকজন ঘুমাচ্ছিল। এর মাত্র চারঘণ্টা পর সেখানে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে। মেয়র রাউল ডি সাগন জানান, ভূমিকম্পে আটজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বলেন, 'আমরা বিভিন্ন ঘরবাড়ি কাঁপতে দেখেছি। এসময় অনেক ঘরবাড়ির দেয়াল ধসে পড়ে এবং কিছু দেয়াল লোকজনের ওপর পড়ে।কিছু লোক ঘুমের ঘরেই দেয়াল চাপা পড়ে মারা গেছে।' | 3 |
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে প্রায় ৩০০ মিটার সড়ক সম্প্রসারণ ও সংস্কারকাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তিতে বন্ধ রয়েছে। শেখ হাসিনা ধরলা সেতুর কাছে আছিয়ার বাজার থেকে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় পর্যন্ত সড়ক সংস্কার করার বিষয়ে দফায় দফায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এ ছাড়া ৯ দিন ধরে ওই সীমান্তের শূন্যরেখায় লাল পতাকা উড়িয়ে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে বিএসএফ।বিজিবি বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বিএসএফের আপত্তির বিষয়টি স্বাভাবিক। বিষয়টি সমাধানে দুই পক্ষের আলোচনা চলমান রয়েছে।জানা গেছে, কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অর্থায়নে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে আছিয়ার বাজার থেকে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণের কাজ শুরু করে ওটিবিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি জুম্মারপাড়ের সীমান্তে সড়কটি শূন্যরেখার কাছে হওয়ায় প্রায় ৩০০ মিটার সড়ক সংস্কারসহ ৭৩ মিটার গাইডওয়াল নির্মাণকাজে আপত্তি জানান বিএসএফের কুর্শারহাট ক্যাম্পের সদস্যরা। এ নিয়ে বিজিবি ও বিএসএফের বৈঠক হয়। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সড়ক পাকাকরণ ও গাইডওয়াল নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে আশ্বাস দেয় বিজিবি। কিন্তু এরপরও সীমান্তে লাল পতাকা টাঙিয়ে জিরো লাইনে বাঁশের চৌকি তৈরি করে অবস্থান নেয় বিএসএফ। তারা সীমান্তের ওই অংশে টহল বৃদ্ধি করে। বাংলাদেশ অংশে বিজিবিও লাল পতাকা লাগিয়ে টহল জোরদার করেছে।জুম্মারপাড় সীমান্ত এলাকার বাসিন্দা জিয়াউর রহমান ও জহিরণ বেওয়া জানান, বিএসএফ যেভাবে লাল পতাকা টানিয়ে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে, তা দেখে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। তাঁরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে কুড়িগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, 'সড়কটির কিছু অংশ জিরো পয়েন্টে পড়ায় ওই অংশে নির্মাণকাজে বিএসএফ আপত্তি জানিয়েছে। পরে আমরা বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে জানিয়েছি। বিজিবি ক্লিয়ারেন্স দিলে বাকি কাজ শেষ করা হবে।'বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, '১৫০ গজের মধ্যে কোনো দেশই স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারে না। সড়কটির কিছু অংশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে পড়ায় বিএসএফ আপত্তি জানিয়েছে।' | 6 |
বিয়ের পর যেন ভালোবাসা আরও বেড়েছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। একে অপরের প্রশংসা করার কোনো সুযোগই ছাড়ছেন না। নিজেদের মতো করে উপভোগ করছেন একান্ত সময়গুলো।গত বছর ডিসেম্বরে চার হাত এক হয়। এ মুহূর্তে বলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। তাঁদের রোমান্সের নানান রঙিন ছবি নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ায়। এ জুটিকে সবাই ভালোবাসায় ভরিয়ে দেয়। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একদমই মুখ খোলেননি ভিকি আর ক্যাটরিনা। তবে সম্প্রতি নিজের জীবনে ক্যাটরিনার গুরুত্ব নিয়ে মুখ খুলছেন ভিকি।হ্যালো ইন্ডিয়া ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, 'আমার জীবনের প্রতিটা ধাপে ক্যাটরিনার গুরুত্ব অপরিসীম। আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। কারণ, ও বুদ্ধিমান, সহানুভূতিশীল। প্রতিদিন আমি ওর কাছ থেকে নতুন কিছু শিখি।'নিউইয়র্কে রয়েছেন ভিকি আর ক্যাটরিনা। গতকাল সোমবার সকাল সকাল সেখান থেকে ছবি শেয়ার করেছেন দুজনেই। নীল ডেনিমের সঙ্গে সাদা টি-শার্ট আর জিনসের জ্যাকেটে দেখা মিলল ভিকির। আর ক্যাট পরেছেন সবুজ টপের সঙ্গে ফারি জ্যাকেট। ক্যাটরিনা ভিকিকে নিয়ে গেছেন নিজের পছন্দের রেস্তোরাঁ 'বাব্বিজ'-এ।মাঝে শোনা গিয়েছিল ভিকি আর ক্যাটরিনাকে নিয়ে সিনেমা বানানোরও কথা হচ্ছে। এখনো অনস্ক্রিনে একসঙ্গে কাজ হয়নি তাঁদের। তবে সেই সিনেমা নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি!ভিকি ব্যস্ত আছেন লক্ষ্মণ উতরেকরের নতুন সিনেমা নিয়ে। এতে তাঁর সঙ্গে আছেন সারা আলী খান। এ ছাড়া 'গোবিন্দা তেরা নাম' সিনেমাতে ভূমি পেডনেকর আর কিয়ারা আদভানির সঙ্গে আছেন তিনি। হাতে রয়েছে মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ও রাজকুমার হিরানির 'ডানকি'। ক্যাটকে 'টাইগার থ্রি' সিনেমাতে তুখোড় অ্যাকশন করতে দেখা যাবে। সালমান খানের সঙ্গে আবার জুটি বেঁধে আসছেন তিনি। | 6 |
রাজধানীর বাসাবো এলাকার একটি বাসা থেকে ইয়োগেন গঞ্জালভেজ (২২) নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে বাসাবো'র কদমতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান এ সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়োগেন নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। নিয়মিত ক্লাস পরীক্ষায় উপস্থিত না থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়। ইয়োগেনের হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানান রাশেদ হাসান। | 6 |
বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। মোদির সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন সাকিব। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের ব্যাপারে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাকিব। সাকিব বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করে সম্মানিত বোধ করছি আমি। ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ-ভারত দুই দেশই লাভবান হবে। আমি মনে করি তার নেতৃত্বে ভারত আরো সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো উন্নত হবে।' বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকা এসে পৌঁছাছেন মোদি। ঢাকা পৌঁছানোর পর সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। এরপর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশী তরুণদের সাথে দেখা করেন তিনি। এই দলে ছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, নারী ক্রিকেট তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্রপরিচালক রেদোয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমিসহ অনেকেই। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজে না খেলে আইপিএলে খেলা নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয় সাকিবের। সবশেষ বৃহস্পতিবার তাকে আইপিএলে খেলার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিসিবি। | 12 |
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আলোড়ন সৃষ্টি করেছে যশোরের মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের ইয়াহিয়া মোল্লার 'পালসার বাবু' নামের একটি গরু। গরুর মালিকের বাড়িতে প্রতিদিন সকাল-সন্ধ্যা শত শত মানুষ ভিড় করছেন। কেউ আসছেন গরু দেখতে, কেউ আসছেন কিনতে। এরই মধ্যে পালসার বাবুর মালিক ইয়াহিয়া মোল্লা ঘোষণা দিয়েছেন ক্রেতাকে বিনামূল্যে পালসার মোটরসাইকেল উপহার দেবেন। জানা যায়, মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের গরু ব্যবসায়ী ইয়াহিয়া মোল্লা তিন বছর ধরে একটি বাচ্চা ষাঁড় সন্তানের মতো লালন-পালন করে বড় করেছেন। ষাঁড়টির নাম দিয়েছেন পালসার বাবু। ওই নামেই বাড়ির সবাই তাকে ডাকে। এবারের কুরবানিতে গরুটি বিক্রি করতে চান তিনি। ইয়াহিয়া ষাঁড়টির দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। ক্রেতাকে গরুর সঙ্গে পালসার মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণাও করেছেন তিনি। ১২ লাখ টাকার এ গরু দেখার জন্য ইয়াহিয়ার বাড়িতে এখন মানুষের ঢল নেমেছে। ওই গরুর সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন কেউ কেউ। ইয়াহিয়ার বাড়িতে গরুটি দেখতে আসা যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের ফারুক হোসেন বলেন, শুনলাম গরু কিনলে পালসার ফ্রি। এ কথা শুনে কৌত,হল জাগে মনে। তাই গরুটি দেখতে এসেছি। মনিরামপুর উপজেলার ঘুঘুরাইল গ্রামের ইনতাজ আলী বলেন, লোকমুখে ১২ লাখ টাকার গরুর কথা শুনে আইছি। এত বড় গরু জীবনে প্রথম দেখলাম। পালসার বাবুর মালিক ইয়াহিয়া এ প্রতিবেদককে বলেন, আমি একজন গরু ব্যবসায়ী। ১৯৯৬ সাল থেকে একটা করে শংকর জাতের গরু পুষে আসছি। তিন বছর আগে ৪৫ হাজার টাকায় হলেস্টিয়ান জাতের এই ষাঁড়টি কিনি। শখ করে এর নাম দিয়েছি পালসার বাবু। গত বছর গরুটি কিনতে ঢাকা থেকে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি বিক্রি করিনি। গত এক বছরে গরুটি বেশ বড় হয়েছে। প্রায় ২০ মণ মাংস আছে তার গায়ে। এখন পর্যন্ত এর দাম আট লাখ টাকা উঠেছে। তবে ১২ লাখ টাকার নিচে বিক্রি করব না। এ দামে কেউ গরুটি কিনে নিলে ক্রেতাকে খুশি হয়ে পালসার মোটরসাইকেল উপহার দেব। | 6 |
লালমনিরহাট জেলা শহরের স্টেশন রোডে সিভিল সার্জনের গাড়ির ধাক্কায় রেজাউল করিম নামের এক রিকশা চালকের রিকশা দুমড়েমুচড়ে গেছে। এ সময় রিকশা চালক আহত হন। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সিভিল সার্জন নির্মলেন্দু রায় গাড়িতে ছিলেন বলে জানা গেছে।রিকশা চালক রেজাউল করিমের বাড়ি সদর উপজেলা মোগলহাটে গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক রেজাউল করিম স্টেশন থেকে মিশন মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে গেলে সিভিল সার্জনের গাড়ির চালক রিকশা চালককে পেছন থেকে ধাক্কা দিলে রেজাউল রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তাঁর রিকশাটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে আহত অবস্থায় রিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।রিকশা চালক রেজাউল করিম বলেন, 'প্রতিদিন এই রিকশা দিয়ে যে টাকা উপার্জন করি তা দিয়ে ৬ সদস্যের সংসার চালাই।' রিকশা মেরামতের টাকা তাঁর নেই বলে জানান তিনি।এ বিষয়ে জানতে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়কে মোবাইল ফোনে কল করা হলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই বলে কল কেটে দেন। | 6 |
তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।উড়োজাহাজের টয়লেটে মিলল নবজাতকএরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।নবজাতকের চিকিৎসায় স্ক্যানো ইউনিট চালুস্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।'নার্সের ভুলে বদলে যায়' নবজাতকএদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না। | 3 |
খুলনার তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে চলছে রমরমা সুদের কারবার। চড়া সুদে টাকা খাঁটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সুদ কারবারিরা। তাঁদের দৌরাত্ম্যে উপজেলায় এক শ্রেণির মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে। অন্যদিকে ফুলে ফেঁপে বড় হচ্ছে আরেক শ্রেণির মানুষ।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সুদ কারবারিরা এমন কাজ চালিয়ে যাচ্ছেন। সুদখোরদের তালিকা তৈরি করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, তেরখাদার জয়সেনা, সাহাপাড়া, কাচিকাটা, বারাসাত, নাচুনিয়া, পাতলা, সাচিয়াদাহ, শেখপুরা, আজগড়া, কোলাপাঠগাতী, মধুপুর, পানতিতাসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক ব্যক্তি সুদের কারবার চালিয়ে যাচ্ছেন। তাঁদের অনেকেই স্বর্ণ, মুদি, দর্জি, চাল ও কাপড় ব্যবসায়ী। অফিস আদালতে স্বল্প বেতনে কাজ করা মানুষ এবং সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা চড়া সুদের ফাঁদে পড়েন। সুদি কারবারি অধিক মুনাফায় টাকা ধার দেন এবং মাসের পর মাস এর সুদ নিয়ে থাকেন। একজন ঋণগ্রহীতা আসল টাকার দ্বিগুণ-তিনগুণ টাকা পরিশোধ করেও দেনা মুক্ত হতে পারে না। সুদের টাকা পরিশোধ করতে অনেকেই সহায়-সম্বল বিক্রি করে পথে বসেছেন।অভিযোগ রয়েছে প্রভাবশালী মহাজনেরা তাঁদের সুদের কারবার নির্বিঘ্ন করতে নিজ নিজ এলাকার দালাল, ক্যাডার ও সন্ত্রাসীদের মাসোহারা দিয়ে থাকেন। এলাকার সচেতন ব্যক্তিরা ভয়ে ওই সব সুদখোরদের বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলতে সাহস পায় না।উপজেলার বারাসাত ইউনিয়নের হাড়িখালী এলাকার ইজিবাইক চালক রুস্তম মোল্লা বলেন, আমি এলাকার এক সুদি কারবারির কাছ থেকে টাকা সুদে নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সুদের টাকা বাকি পড়ায় গত সপ্তাহে আমার জমিজমা ও বসতবাড়ি দখল করতে চলে আসে এবং আমার বসত ঘরে তালা মেরে দেয়। পরে থানা-পুলিশের সহায়তায় ঘরে উঠতে পেরেছি। শুধু রুস্তম মোল্লাই নন। বরং তার মতোই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার অনেক মানুষ ভুক্তভোগী।এদিকে তেরখাদার সদরের সোনার ব্যবসার আড়ালে অধিকাংশ সুদ কারবারি গাড়ি-বাড়িসহ লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। তাঁরা কর ভ্যাট ফাঁকি দিয়ে রাতারাতি লাখপতি হয়ে গেছেন। অনেক সুদখোর গাড়ি-বাড়ি-দোকানপাটের সংখ্যা বাড়িয়েই চলছেন।এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, 'স্থানীয় লোকেরা সুদ কারবারিদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
তৃতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকি ১০টির মধ্যে ৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।এর মধ্যে একাধিক ইউপিতে কোনো প্রতিদ্বন্দ্বিতায়ই আসতে পারেননি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগের প্রার্থীরা। দলটির অন্তর্কোন্দলের কারণেই নৌকা প্রতীকের প্রার্থীদের এই ভরাডুবি হয়েছে বলে মনে করছেন দলটির বিভিন্ন স্তরের নেতা ও সমর্থকেরা। পাশাপাশি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমুলকে গুরুত্ব না দেওয়ার কারণেই এই ভরাডুবি হয়েছে বলে মনে করছেন তাঁরা।খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সারোয়ার জাহান বাদশা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন রিমনের বাড়ি দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নে। ৩য় ধাপের নির্বাচনে এই দুই নেতার ইউনিয়নে হেরেছে নৌকা সমর্থিত প্রার্থী একেএম ফজলুল হক কবিরাজ। দুই হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে জয় তুলে নিয়েছেন দলটির 'বিদ্রোহী' প্রার্থী নঈমুদ্দীন সেন্টু।ফিলিপনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অভিযোগ, নির্বাচনে দলীয় নেতারা মঞ্চে এক রকম বক্তব্য রাখলেও ভেতরে-ভেতরে তাঁরা অন্য খেলা খেলেছেন। যার কারণে দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বেশির ভাগ আওয়ামী লীগ নেতা যাঁর যাঁর ইউনিয়নে নৌকার বিরুদ্ধে অবস্থান নেন, এ কারণে ১৪টি ইউপির মধ্যে মাত্র ৪টি জয়ী হয়েছেন দলীয় প্রার্থীরা। বাকি ইউপিতে দলের বিদ্রোহীরা জিতেছেন। এমনকি বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে দলীয় কোন্দলের পাশাপাশি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমুলকে গুরুত্ব না দেওয়ার কারণেই এই ভরাডুবি হয়েছে।সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা বলছেন, এবারের নির্বাচনে এই উপজেলায় আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যানদেরই নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। একাধিকবার চেয়ারম্যান থাকায় অনেকের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। তাঁদেরই আবার নতুন করে মনোনয়ন দেওয়ায় দলের মধ্যে কোন্দল প্রকাশ্য রূপ নেয়। আবার এই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিতে আছে একাধিক ভিভাজন। ফলে মনোনয়নের ক্ষেত্রে যে গ্রুপের প্রার্থীকে নৌকা প্রতীক দেয়া হয়েছে, সেই ইউনিয়নে অন্য পক্ষের নেতাকর্মীরা তার বিরুদ্ধে কাজ করেছেন।আবার এলাকায় জনপ্রিয়তা আছে এমন অনেকে মনোনয়ন চেয়েও পাননি। তাই তারাও অবস্থান নেন নৌকার বিরুদ্ধে। এক্ষেত্রে দলের একাধীক স্থানীয় নেতা তাদের পৃষ্ঠপোষকতা করেছেন বলে অভিযোগ পরাজিত প্রার্থীদের। তাই নির্বাচনকে সামনে রেখে অধিকাংশ ইউনিয়নের নেতারা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। এ ছাড়া কিছু নেতার হুমকিতে সাধারণ কর্মী ও ভোটারেরা মুখ ফিরিয়ে নেন, যার খেসারত দিতে হয়েছে হারের মাধ্যমে।আড়িয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী সাঈদ আনছারীর পথসভায় উপজেলা আওয়ামী লীগের দুই নেতা প্রকাশ্যে সিল মারাসহ হুমকি দিয়েছিলেন। সেই ইউপিতে নৌকার প্রার্থী ভোট পেয়েছেন ৬ হাজার ৮৫ ভোট। আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৭০৭ ভোট।বোয়ালিয়া ইউপিতে নৌকার প্রার্থী পেয়েছেন ৩ হাজার ২১৫ ভোট। সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৭৬৮ ভোট। আদাবাড়িয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৪২২ ভোট। সেখানে নৌকার প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট। পিয়ারপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৫১৮ ভোট। সেখানে নৌকার প্রার্থী পেয়েছেন ২ হাজার ৩৩৭ ভোট।জয়ী এক বিদ্রোহী প্রার্থী বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের কর্মীদের কাছে কেউ আসেনি। মাঠের খবর কেউ নেয়নি। তার ফলে জনগণ ও কর্মীরা তাঁদের সিদ্ধান্ত ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।এ বিষয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফউদ্দিন রিমন আজকের পত্রিকাকে বলেন, 'গতবার যারা চেয়ারম্যান ছিল, তাদেরকেই আবার মনোনয়ন দেওয়ায় দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যায়। এটা যেমন পরাজয়ের একটা কারণ, তেমনি দলের সভাপতিসহ দলের একটা বড় অংশের নেতারা যাদের পেট্রোনাইজ করে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়েছিল পরে চেষ্টা করেও তাদেরকে আর বসাতে পারেনি। ফলে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ায় এই বিপর্যয় হয়।'জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, 'আমাদের সমন্বয়ের অভাবেই এমনটি ঘটেছে। নৌকার জনপ্রিয়তা কমেছে, এটা আমি বিশ্বাস করি না। দলের শীর্ষ নেতাদের বাড়ি যে এলাকায়, সেখানেও নৌকা হেরেছে।' | 6 |
আগামী দু'বছরের আগেই বিশ্ব করোনামুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। তিনি বলেন, আশা করছি দু'বছরেরও কম সময়ে এই অতিমারি থেকে নিষ্কৃতি পাবে গোটা বিশ্ব। করোনার কথা বলতে গিয়ে তিনি ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু অতিমারির প্রসঙ্গও টেনে তিনি বলেন, সে সময় উন্নত প্রযুক্তি ছিল না। এত অত্যাধুনিক ব্যবস্থাও ছিল না। ফলে দ্রুত ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ ফ্লু। কিন্তু আধুনিক বিশ্বে করোনাকে দ্রুত বাগে আনা যাবে বলেই মনে করেন হু প্রধান। করোনা কেনো দ্রুত ছড়িয়ে পড়ল তার একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি। টেড্রস বলেন, বর্তমান যুগে বিশ্বায়ন, পারস্পরিক সান্নিধ্যের কারণে করোনা গোটা বিশ্বে অতি দ্রুত বেগে ছড়িয়েছে। তবে করোনাকে ঠেকাতে আমাদের হাতে যে সব উপায় রয়েছে, সেগুলো সর্বোচ্চ পরিমাণে প্রয়োগ করতে হবে। সংযোজন হিসবে প্রতিষেধকও আনা হচ্ছে। আশা করছি, সব কিছু ঠিক থাকলে ১৯১৮ সালের ফ্লু-র চেয়ে কম সময়ে করোনামুক্ত হবে বিশ্ব। হু-র আপৎকালীন প্রধান মাইকেল রায়ান জানান, আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অতিমারি স্প্যানিশ ফ্লু। তিনটে ধাপে এই ফ্লু থাবা বসিয়েছিল গোটা বিশ্বে। প্রথম বিশ্বযুদ্ধে যত জন প্রাণ হারিয়েছেন তার চেয়ে পাঁচ গুণ বেশি মৃত্যু হয়েছিল এই ফ্লু-এর হানায়। তার মতে, করোনা এখনও পর্যন্ত স্প্যানিশ ফ্লু-র মতো দাপট দেখাতে পারেনি। তবে এই ভাইরাসকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তা হলে তা ভয়াবহ পর্যায়ে পৌঁছতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন রায়ান। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লক্ষ। | 3 |
দেশের জনপ্রিয় মডেল নোবেল লম্বা সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করেন না। তারপরও তিনি নানাভাবে তরুণদের অনুপ্রেরণার একটি নাম। শুধু তরুণদের নয়, তারকাদের কাছেও নোবেল অনুপ্রেরণার। গতকাল রোববার দুপুরে কথা প্রসঙ্গে জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসানও সেই কথা জানালেন। বললেন, নোবেল দ্বারা তিনি ভীষণভাবে অনুপ্রাণিত। আদিল হোসেন নোবেল একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ করছেন। বিনোদন অঙ্গনে নিয়মিত কাজ না করলেও নিজের ফিটনেস ধরে রাখতে লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে জিমে সময় দেন তিনি। গুলশানের একই জিমে যোগ দিয়েছেন তাহসান। সপ্তাহে এক-দুদিন তাঁদের দেখা হয়। শুরুতে শুটিং ও অন্যান্য ব্যস্ততার কারণে তাহসান জিমে সময় দিতে না পারলেও এখন বেশ সিরিয়াস বলে জানালেন নোবেল। প্রথম আলোকে তিনি বলেন, 'তাহসান এখন খুবই সিরিয়াস। মাঝে কাজের জন্য নিয়মিত হতে পারেনি। এটাও ঠিক, সে অনেক ব্যস্ত থাকে। তবে আমি মনে করি, লাইফ মুভস অন। কাজ থাকবে, অফিস থাকবে, বন্ধুবান্ধব থাকবে-এর ভেতরে থেকেও শরীরটাকে ঠিক রাখার জন্য ব্যায়াম করতে হবে। এতে কাজের ইনস্পিরেশন, এনার্জি, মোমেন্টাম বাড়ে। ইফ হেলথ ইজ নো ওকে, দ্যান ইউ ওন্ট ডু এনিথিং।' তাহসান বলেন, 'শুরুতে আমি নিয়মিত জিমে পারতাম না বলে নোবেল ভাইয়ের কাছ থেকে বকা খেতাম। রিসেন্টলি উপলব্ধি করেছি, সুস্বাস্থ্যটাই আসল। তাঁকে দেখে অনেক ইনস্পায়ার্ড হই। ছোটবেলা থেকেই তো তিনি আমাদের রোল মডেল। সারা পৃথিবীতে আমরা দেখি যে যাঁরা সেলিব্রিটি, তাঁরা সুস্বাস্থ্য নিয়ে অনেক চর্চা করেন এবং অন্যদের উদ্বুদ্ধ করেন। আমাদের দেশে নোবেল ভাই বছরের পর বছর পর্দার সামনে কাজ না করেও আমাদের ইনস্পায়ার্ড করছেন।' | 2 |
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত 'লকডাউন' এর মধ্যেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে টিসিবি সাশ্রয়ী মূল্য প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আগামীকাল থেকে দেশে ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। এছাড়া গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সীমিত পরিসরে লকডাউন চলছে। এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন মঙ্গলবার বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে সরকারি বিপণন সংস্থা টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা পণ্য বিক্রি করবে বলে তিনি জানান। পবিত্র রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশে টিসিবি প্রতিদিন ৫০০টি ভ্র্যম্যমান ট্রাকে টিসিবির ছয়টি পণ্য বিক্রি করছে। রাজধানীর ১০০টি স্পটে ১০০টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি সয়াবিন তেল ১০০ টাকা, চিনি, ছোলা ও মসুর ডাল ৫৫ টাকা কেজি এবং খেজুর বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পেঁয়াজের মূল্য কেজি প্রতি ২০ টাকা। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, চার কেজি করে চিনি, ছোলা ও মসুরের ডাল কিনতে পারছেন। এছাড়াও ১ থেকে ২ কেজি খেজুর কিনতে পারছেন। রমজানে টিসিবির প্রস্তুতির বিষয়ে বাণিজ্য সচিব বলেন, আমরা সরকারি বিক্রয়কারি সংস্থা টিসিবির সক্ষমতা বাড়িয়েছি। এর জন্য মাথায় রেখেছি, বাংলাদেশের চরম দারিদ্র্যের হারকে। এই হার এখন ১২ শতাংশ। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুতে রয়েছে বলে তিনি জানান। পবিত্র রমজান মাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টিসিবি গত ১৭ মার্চ থেকে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে। প্রথম দিকে ৪০০টি ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু করলেও পরবর্তীতে টিসিবির বিপণন কার্যক্রম জোরদার করা হয় এবং ট্রাকের সংখ্যা ৫০০ করা হয়েছে। এদিকে, রমজান মাস ও লকডাউনের সুযোগে কোন ব্যবসায়ি যেন অসাধুপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্থিতিশীল করতে না পারে, এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ৩৪টি মনিটারিং টিম রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি করছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও নিয়মিত বাজার তদারকি করছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। সূত্র: বাসস | 6 |
ক্যারিয়ারে শুধু চলচ্চিত্রের সঙ্গেই যুক্ত ছিলেন অভিনেতা মিশা সওদাগর। কিন্তু এবার সেই গ-ি ভেঙে তিনি অভিনয় করেছেন টিভি নাটকের পর্দায়। এবারই প্রথম তাকে দেখা যাবে একটি ধারাবাহিকে। বিষয়টি নিশ্চিত করে নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, এবারই প্রথম মিশা সওদাগর অভিনয় করেছেন টিভি ধারাবাহিকে। নাটকটির শিরোনাম 'আতর রাশি ও দুষ্টু বালিকারা'। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে 'ইনসাফ ভাই' চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস, দর্শক নাটকটি উপভোগ করবেন। নাটকে পুরান ঢাকার আতর ব্যবসাযী ইনসাফ ভাই। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম 'ব্যাচেলর প্যারাডাইস'। মূলত এই বাড়িটিকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প। আগামী ১৯ আগস্ট থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ। | 2 |
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে যাচ্ছে কৃষকের পাকা ধান। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে উপজেলার সাত ইউনিয়নে এখনো কাটার বাকি ৩ হাজার ৭৪৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ডুবে যাবে। উপজেলা কৃষি অফিস থেকে বলা হয়েছে, চিরাম ও সাহতাসহ সাত ইউনিয়নেই বেশকিছু জমির ধান পানিতে ডুবে গেছে। তবে যেসব জমি পানিতে ডোবেনি, সেসবের ধান দ্রুত কেটে ঘরে তুলতে কৃষকদের তাগিদ দেওয়া হয়েছে।জানা গেছে, উপজেলার ধনাইখালী, কংশ, গুমাই ও বিশনাই নদে প্রতিদিন পাহাড়ি ঢলের পানি বাড়ছে। কৃষকেরা তাঁদের দুরবস্থার জন্য পাহাড়ি ঢল ও ধান কাটার শ্রমিক না থাকার বিষয়টি উল্লেখ করছেন। তা ছাড়া বৃষ্টি না কমায় যেসব ধান কাটা হয়েছিল, সেগুলো নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা।বারহাট্টা উপজেলা কৃষি অফিস বলছে, এবার উপজেলায় ১৪ হাজার ৯৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এখন পর্যন্ত মোট ১১ হাজার ২৪০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এখনো প্রায় ৩ হাজার ৭৪৫ হেক্টর ধান কাটা বাকি। এবার উপজেলায় ৪ দশমিক ৭২ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।স্থানীয়রা জানান, হঠাৎ উজান থেকে আসা পাহাড়ি ঢলে এমনিতেই বারহাট্টা উপজেলার চিরাম, সাহতা, রায়পুর, বারহাট্টা সদর, আসমা, সিংধা ও বাউসি ইউনিয়নের বিলগুলোয় পানি বাড়তে শুরু করে। তার ওপর সাত দিন টানা বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ২ হাজার ২৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। আরও কয়েক শ হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে-এমনটাই দাবি ভুক্তভোগী কৃষকদের। এ অবস্থায় স্থানীয় কৃষকেরা জমির ধান কাটতে ব্যস্ত। পানি বেড়ে যাওয়ায় শ্রমিকপ্রতি কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।চিরাম ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, 'আমাদের এলাকার কৃষকদের অবস্থা খুব খারাপ। আমরা জমির অর্ধেক ধান দিয়েও ধান কাটার শ্রমিক পাচ্ছি না। কেউই ধান কেটে দিতে চায় না। আমরা এখন কী করব বুঝতে পারছি না।'একই গ্রামের কৃষক ইউনুছ আলী বলেন, 'উজানি ঢল আমাদের শেষ করে দিচ্ছে। আর কয়েকটা দিন সময় পেলেই জমির ধান কেটে বাড়িতে তোলা যেত। কিন্তু উজান থেকে নেমে আসা পানি আমাদের সবকিছু নিয়ে গেছে। এখন যা আছে, তা-ও তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছি।'বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, উপজেলার রায়পুর, চিরাম ও সাহতাসহ সাত ইউনিয়নেই বেশকিছু জমির ধান পানিতে ডুবে গেছে। তবে যেসব জমি ডোবেনি সেসবের ধান দ্রুত কেটে ঘরে তুলতে কৃষকদের তাগিদ দিয়েছি। আর ডুবে যাওয়া ধানও দ্রুত কাটতে বলা হয়েছে। যেসব এলাকা থেকে মেশিনের জন্য ফোন করা হচ্ছে, সে এলাকাতেই মেশিন পাঠিয়ে কৃষকদের দ্রুত ধান কাটতে সাহায্য করা হচ্ছে।' | 6 |
ঠিক যেন রূপকথা। গাছে ফলে রয়েছে থোকা থোকা আপেল। কিন্তু রং কুচকুচে কালো। কোনও অশুভ শক্তি প্রভাব খাটিয়ে যেন তার রং কালো করে দিয়েছে, ঠিক যেমন রূপকথায় হয়ে থাকে। অদ্ভুত বিষয় হলো বাস্তবদুনিয়ার মাটিতেই ফলে এই আপেল। দক্ষিণ আমেরিকার আরকানসাসে গেলেই এই কালো আপেল বাগানের দেখা মিলবে। স্বাদে হুবহু আপেল, শুধু রং কালো। কেন এমন অদ্ভুত রং? বিশেষজ্ঞদের মতে, আরকানসাসেস জলবায়ুর কারণেই এমন কালো রং আপেলগুলির। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এমনই যার ফলে নাকি দিনের বেলা প্রচুর পরিমাণে অতি বেগুনি রশ্মি পড়ে। আর রাত হলেই তাপমাত্রা আশ্চর্যজনক ভাবে কমে যায়।আপেলের ত্বকে এর ব্যাপক প্রভাব পড়ে। ত্বক ক্রমশ কালো হয়ে ওঠে। এই কালো ত্বকই ভিতরের অংশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে বলে বিশেষজ্ঞদের মত। খবর আনন্দবাজার পত্রিকার। আপেলের ত্বকে এর ব্যাপক প্রভাব পড়ে। ত্বক ক্রমশ কালো হয়ে ওঠে। এই কালো ত্বকই ভিতরের অংশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে বলে বিশেষজ্ঞদের মত। ভিতরের অংশ অন্যান্য আপেলের মতোই সুস্বাদু। ভিতরের অংশের রঙেরও কোনও পরিবর্তন হয় না। আরকানসাস ছাড়াও তিব্বতেও এ রকম কালো আপেল পাওয়া যায়। কালো আপেল দুর্লভ। বাজার চলতি আপেলের মতো এই প্রজাতির আপেলের ফলন তুলনামূলক কম। পাঁচ থেকে ছয় বছর লাগে এই আপেল ফলতে। এর পুষ্টিগুণ কেমন- এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে নিশ্চয়। পুষ্টির প্রশ্নে কিন্তু কিছুটা পিছিয়েই রয়েছে কালো আপেল। একটি বাজার চলতি আপেলের মধ্যে চার গ্রাম ফাইবার এবং এপিক্যাটেচিন নামে একটি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কালো আপেলের মধ্যে এই উপাদান থাকে না বললেই চলে। তা সত্ত্বেও কালো আপেলের দাম অনেক বেশি। এক একটি আপেল বিক্রি হয় ৫০০ থেকে দেড় হাজার ডলারে। যা বাংলাদেশি টাকায় ৪৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার। এই আপেল সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়া যায় না। সে ক্ষেত্রে স্বাদ অতটা ভাল লাগবে না। এই আপেল বেশ কিছু দিন রেফ্রিজারেটরে রেখে তার পর খেতে হয়। | 5 |
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডে জিতে বিরাট কোহলিকে বিশ্রামে যাওয়ার পরের ম্যাচেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা পেয়েছে ভারত। বৃহস্পতিবার হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে মাত্র ৯২ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। এরপর ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। ৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪.৪ ওভারে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনকে হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ওপেনার হেনরি নিকোলস ৩০ ও রস টেইলর ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান। ভারতীয় বোলার ভুবেনশ্বর কুমার দুটি উইকেট তুলে নেন। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে যাওয়া কিউইরা ঘরের মাঠে আগের তিন ম্যাচে হেরে এমনিই অস্বস্তিকর অবস্থায় ছিল। এদিন জ্বলে উঠলেন দলের বোলাররা। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয়রা। ট্রেন্ট বোল্ট ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। দলীয় ২১ রানে শিখর ধাওয়ানকে এলবির ফাঁদে ফেলে বোল্টের শুরু। দুই রান পর নিজেরই ক্যাচে ফেরান আরেক ওপেনার রোহিত শর্মাকে। পরে দলীয় ৩৩ রানের মাথায় নিজের ৩ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা। হার্দিক পান্ডিয়া (১৬), কুলদিপ যাদব (১৫) ও যুজভেন্দ্র চাহালের অপরাজিত ১৮ রান সংগ্রহ করে দলকে একশ' রানের কাছাকাছি নিয়ে যান। তাদের ব্যাট থেকেই সর্বোচ্চ রান আসে। উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন কলিন ডি গ্র্যান্ডহোম। গ্র্যান্ডহোম তুলে নেন আরও ৩ উইকেট। এছাড়া টড অ্যাস্টেল ও জিমি নিশাম একটি করে উইকেট লাভ করেন। বলের হিসেবে ভারতের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় হার এটিই। ২১২ বল হাতে রেখে ম্যাচটি জিতে নিয়েছে কিউইরা। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ২০৯ বল বাকি থাকতে ৮ উইকেটে হেরেছিল ভারত, সেটিই ছিল এতদিন পর্যন্ত বলের হিসেবে তাদের সবচেয়ে বড় হার। | 12 |
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাক চাপায় পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের দুল্লা মল্লিকের ছেলে কারিবুল ইসলাম (৪৫) ও একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মুন্নাফ (৫০)। স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা থেকে মাছ শিকার করে নিজ ভ্যানে মিরপুরে ফিরছিলেন দুই বন্ধু কারিবুল ও মুন্নাফ। তারা ভাঙা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক মুন্নাফ ও কারিবুল ঘটনাস্থলেই মারা যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। | 6 |
সবশেষ তালেবান শাসনে আফগানিস্তানে এখন গানবাজনা নিষিদ্ধ। খুঁজেপেতে পাওয়া গেল ১৩ বছর আগে এক লোককবি ও পথশিল্পীর গাওয়া গানটি। কাবুলের উপকণ্ঠেই এটি ধারণ করা হয়। আফগান ইতিহাস আর জন-আকাঙ্ক্ষার চিত্রটি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এতে। পশতুন, ইংরেজি হয়ে দুর্বল বাংলা অনুবাদে হয়তো আসল স্বাদ পাওয়া যাবে না, তবে মর্মার্থটুকু হয়তো বোঝা যাবে। শিল্পী বলছেন, 'চমৎকার এক আবহাওয়ার দেশ আমাদের/ অপূর্ব ভূমি ও মাঠ/ বহু নায়ক ও সাহসী মানুষের জন্মভূমি/ আফগান জনগণ বয়ে বেড়ায় মহান রক্তের ধারা/ এই দেশের রুক্ষ ভূমিতে রয়েছে বহু খনিজ/ রয়েছে খরস্রোতা নদীর ফল্গুধারা এবং সমতল মরুভূমি/ আছে সড়ক ও বিমানবন্দর/ দেশটি কৌশলগত ভালো অবস্থানে/ রয়েছে উঁচু পাহাড়/ এবং পানি ও বিদ্যুতের নানা উৎস/ বারবার লোভী দেশগুলোর চোখ পড়েছে আমাদের দেশটির ওপর/ বারবার তারা হাত বাড়িয়েছে আমাদের দেশটির দিকে/ ঔপনিবেশিকদের অত্যাচারে, দাসত্বে, রাজনীতিতে আমরা ক্লান্ত/ সেই আলেকজান্দ্রা থেকে রাশিয়ান, ব্রিটিশ, চেঙ্গিস খান হয়ে এখন হাত বাড়িয়েছে পাকিস্তান/ সঙ্গে রয়েছে আরব আর চেচেনরা/ যদি তোমরা কিছু মনে না করো/ আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই/ তোমরা আমাদের কী দিয়েছ?/ তোমরা তো গিয়েছ মহাশূন্যে, গড়ে তুলেছ কম্পিউটার/ তোমরা যদি আমাদের কিছু দিয়ে থাকো, বলো, বিনিময়ে আমরাও তোমাদের দেব/ যদি কিছুই না দাও আমাদের, তোমাদের এখানে কাজ কী?/ আমরা একটি দেশ/ যারা প্রযুক্তিতে পিছিয়ে/ উন্নত দেশগুলো হয় আমাদের হাত ধরে অথবা কেটে দেয়/ বারবার বিদেশি আক্রমণ আমাদের পিছিয়ে দেয়/ আমাদের কাজ থেকে বিরত রাখে/ এটাই সারা পৃথিবীর সিদ্ধান্ত/ গরিবদের কথা কেউ শোনে না/ যারা আমাদের বারবার আঘাত করে, তাদেরই ব্যবস্থা নিতে হবে/ আমরা আর ভুগতে চাই না/ আমরা আর যুদ্ধবাজদের নির্মমতার শিকার হতে চাই না/ তোমরা তোমাদের নিজ দেশে চলে যাও/ আমাদের ফলে ভাগ বসাতে এসো না।' এই সূত্র ধরে আরেকটি সত্য উচ্চারণ করছেন সীমান্ত গান্ধী। বাংলাদেশে একটু বয়সী মানুষ যাঁরা, তাঁরা সবাই তাঁর নাম জানবেন। তাঁর অহিংস, উদারনীতির কারণে তাঁকে অনেকে 'সীমান্ত গান্ধী' নামেও জানতেন, কেউ বলতেন বাচ্চা খান, কেউ বলতেন বাদশাহ খান। তিনি একটা সময় পাকিস্তানের রাজনীতির অপরিহার্য মানুষ ছিলেন। পশতুন এই নেতার জন্মস্থান আফগানিস্তানে। খান আবদুল গাফফার খান সারা জীবন পাকিস্তানে রাজনীতি করলেও ১৯৮৮ সালে মারা যাওয়ার আগে বলেছিলেন তাঁকে যেন জন্মভূমিতেই দাফন করা হয়। আফগানিস্তানের জালালাবাদে তাঁর কবরস্থান ঘিরে গড়ে তোলা স্মৃতিসৌধ এখন দর্শনীয় স্থান। এই স্মৃতিসৌধের গায়ে লেখা তাঁর বিখ্যাত উক্তি: ভুলে যাও উজবেক, তাজিক, হাজারা বা পশতুন পরিচয়...যদি নিজেদের আফগান ভাবতে না পারো, তাহলে আফগানিস্তান টিকবে না। ২.আফগানিস্তানের হালফিল অবস্থা দেখে সীমান্ত গান্ধীর কথাই মনে পড়ছে। উজবেক, তাজিক, হাজারা ও পশতুন তো ছিল বা আছেই; এখন তার সঙ্গে যুক্ত হয়েছে কখনো মুজাহিদিন, কখনো তালেবান পরিচয়। এ সবই আবার খণ্ডবিখণ্ড-কখনো আল-কায়েদা, কখনো আইসিস, কখনো আইএস-কে, কখনো নর্দার্ন অ্যালায়েন্স, কখনো প্রতিরোধযোদ্ধা, নানা পরিচয়ে। সব মিলিয়ে কখনোই আফগানরা সবাই মিলে আফগান হতে পারছে না। বেশি পুরোনো ইতিহাসে না যাই, সবশেষ বিজয়ের পর কাবুল ও কান্দাহারে যখন তালেবানদের বিজয়োল্লাস চলছে, তখন কাবুলেই নিজেদের শক্তির জানান দিল অপেক্ষাকৃত নতুন সংগঠন 'ইসলামিক স্টেট-খোরাসান', সংক্ষেপে আইএস-কে। সংবাদমাধ্যমগুলো বলছে, আদতে এরা পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা। বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান ও উজবেকিস্তানের একাংশ নিয়ে ছিল প্রাচীন খোরাসান অঞ্চল। আইএসের আফগান শাখাও এই অঞ্চলকে তাদের নামে জুড়ে নিয়েছে। প্রায় দুই দশক আগে আইএসের প্রতিষ্ঠা করেন আল-কায়েদার ইরাকি শাখার প্রধান আবুমুসাব আল জারকোয়াই। সে সময় সংগঠনের নাম ছিল ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল)। তুরস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন, সাইপ্রাস, প্যালেস্টাইন এবং ইজরায়েলের একাংশ নিয়ে গঠিত ছিল প্রাচীন লেভান্ত ভূখণ্ড। পরে সাময়িকভাবে সংগঠনের নাম হয় ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)। আইএস-কের লক্ষ্য খিলাফত (খলিফার শাসন) পুনঃপ্রতিষ্ঠা। আফগানিস্তানের নানগরহর, নুরিস্তান, কুনার প্রদেশ আইএস-কের ঘাঁটি। জালালাবাদসহ নানগরহরের বেশ কিছু এলাকাতেই শিবির রয়েছে তাদের। একসময় পশতুন 'ওয়ারলর্ড' গুলবুদ্দিন হেকমতিয়ারের নিয়ন্ত্রণে ছিল নানগরহর। পরে তালেবানের দখলে যায়। এখানে সক্রিয় আইএস-কে গোষ্ঠীতে পশতুনের পাশাপাশি আরব, পাকিস্তান, উইঘুর ও মধ্য এশিয়ার জঙ্গিরাও রয়েছে।২০১৪ সালে পাকিস্তান-তালেবান নেতা হাফিজ সইদ খান আইএস-কে গঠন করেন। তৎকালীন আইএস প্রধান আবু বকর আল বাগদাদির অনুগামী হাফিজ ২০১৬ সালে আমেরিকার বিমান হামলায় নিহত হন। বাগদাদির মৃত্যু হয় ২০১৯-এ, সিরিয়ায়। ২০১৫ সালে আফগানিস্তানে আইএস-কের প্রায় তিন হাজার জঙ্গি ছিল। তাদের বড় অংশই সাবেক তালেবান। ওসামা বিন লাদেনের জমানায় আল-কায়েদার সঙ্গে সখ্য ছিল আইএসের। পরবর্তী আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির সময় দুই সংগঠনের সম্পর্কে ফাটল ধরে। আল-কায়েদাঘনিষ্ঠ তালেবানেরও বিরোধিতা শুরু করে আইএস। তালেবান ও আইএস দুটি সংগঠনই সুন্নি মতাবলম্বী। তালেবান দেওবন্দি মতাদর্শের অনুসারী। আইএস অনুসরণ করে সালাফি মতবাদকে, সুফি মতবাদের কট্টর বিরোধী তারা। এই সংক্ষিপ্ত ইতিহাসটুকু ধার করে জানালাম এ জন্য যে আফগানিস্তান আসলে আফগানদের হতে কত দেরি, বিষয়টি বোঝানোর জন্য। এবারের তালেবানরা যদিও নানা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু গুয়ানতামো বা পাকিস্তানের জেলফেরত, যাদের চেহারা আবার কাবুলে দেখা যাচ্ছে, তাতে আশাবাদী হওয়ার কোনো কারণ দেখছি না।ইতিহাস সাক্ষী দিচ্ছে: ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে আফগানিস্তানের পতাকা। এবার আবারও কাবুলের নিজেদের পতাকা তুলেছে তালেবান। বারবার পতাকা বদল হয়েছে, কিন্তু আফগানিস্তানকে নিয়ে সবাই যেমন আফগান হয়ে উঠতে পারেনি, তেমনি সাধারণ আফগানদের ভাগ্য বদল হয়নি। ৩.বিশেষজ্ঞ সংবাদমাধ্যমগুলোর তথ্য: কয়েক ট্রিলিয়ন ডলার সম্পদের ওপর বসে থেকেও বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। প্রায় ৬ লাখ ৫২ হাজার বর্গকিলোমিটারের আফগানিস্তানকে বিশ্বের অন্যতম শীর্ষ খনিজসমৃদ্ধ দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে ১ হাজার ৪০০-এর বেশি বিভিন্ন খনিজ ক্ষেত্র রয়েছে। খনিজ ক্ষেত্রগুলোর আনুমানিক মূল্য ১ থেকে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, মতান্তরে সেটা ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। সোনা, রুপা, প্লাটিনাম, ইউরেনিয়াম, অ্যালুমিনিয়াম, তামা, লোহা, ক্রোমাইট, লিথিয়াম ছাড়াও রয়েছে উচ্চমানের পান্না, রুবি, নীলকান্তমণি, ফিরোজা ইত্যাদি রত্নপাথরের মজুতও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) গবেষণা অনুযায়ী, আফগানিস্তানে ৬০ মিলিয়ন মেট্রিক টন তামা, ২ দশমিক ২ বিলিয়ন টন লোহা, ১ দশমিক ৪ মিলিয়ন টন দুর্লভ বস্তু রয়েছে। আর রয়েছে সোনা, রুপা, দস্তা, পারদ ও লিথিয়াম। দেশটিতে এত বেশি পরিমাণে লিথিয়াম আছে যে দেশটি বিশ্বের লিথিয়ামের রাজধানী হয়ে উঠতে পারে। দুর্লভ বস্তু বা রেয়ার আর্থ ইলিমেন্ট (আরইই) হচ্ছে বর্তমান প্রযুক্তিনির্ভর পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু। মুঠোফোন বা ল্যাপটপ থেকে শুরু করে মহাকাশে পাঠানো স্যাটেলাইট, এমনকি হাইপারসনিক অস্ত্র তৈরি ইত্যাদি অনেক ক্ষেত্রে আরইই ব্যবহার করা হয়। হাই-টেক শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে আরইইয়ের প্রয়োজনীয়তাও বাড়ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও আফগানিস্তান ভূতাত্ত্বিক জরিপের (এজিএস) একটি যৌথ গবেষণা থেকে বেরিয়ে এসেছে, শুধু দেশটির উত্তরাঞ্চলেই বিভিন্ন তেল ও গ্যাসক্ষেত্রে আনুমানিক ১ দশমিক ৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল, ১৬ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস এবং ৫০০ মিলিয়ন তরল প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। আফগানিস্তানে খনন করা প্রায় ৯৫ শতাংশ রত্নপাথর অবৈধভাবে উত্তোলিত হয় এবং তা বিক্রির জন্য অবৈধভাবে পাকিস্তানে চালান করা হয়। এরপর অবৈধভাবে পাকিস্তানের মাধ্যমে এসব রত্নপাথর বিশ্বে রপ্তানি করা হয়। মূল্যবান রত্নপাথরের পাশাপাশি আফগানিস্তানে সোনারও যথেষ্ট মজুত রয়েছে। শতাব্দীকাল ধরে আফগানিস্তানের গজনি, কাবুল, কান্দাহার, তাখার প্রদেশসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে সোনা উত্তোলন করা হচ্ছে। তালেবান ও আইসিস আফগানিস্তানের খনিজ সম্পদ থেকে ব্যাপকভাবে লাভবান হচ্ছে। এক তথ্য অনুযায়ী, শুধু তালেবানরাই বছরে আড়াই থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের খনিজ সম্পদ উত্তোলন করে, যা আফিমের পর তাদের আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। একজন মার্কিন বিশেষজ্ঞের মতে, আফগানিস্তানে শাসকদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, দেশটিতে যদি টানা অন্তত ১৬ বছর স্থিতিশীল পরিবেশ থাকে, যদি আধুনিক বিজ্ঞান বিশেষজ্ঞরা দায়িত্ব পান, যদি পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ মেলে, তাহলে নিজস্ব সম্পদেই আফগানিস্তান একটি স্বনির্ভর দেশ হতে পারবে। কিন্তু এই এতগুলো 'যদি' সহজ সমীকরণ নয়। আর শুধু আফগান দুর্নীতিবাজরা নয়, পাকিস্তানের দুর্নীতিবাজ সামরিক-বেসামরিক প্রশাসন এই 'যদি'গুলোর সামনে প্রধান বাধা হয়ে থাকবে। ৪.নিজেরা এত সম্পদশালী হয়েও আফগানরা কখনোই আফগান হতে পারেনি। তাজিক, উজবেক, হাজারা, পশতুন তো ছিলই; রুশদের হটাতে তারা হয়েছে মুজাহিদিন; মুজাহিদিনের বিরুদ্ধে লড়তে হয়েছে তালেবান, এখন তালেবানদের বিরুদ্ধে লড়ছে আইএস-কে, প্রতিরোধযোদ্ধা বা নর্দার্ন অ্যালায়েন্স। এর পেছনে বড় শক্তিগুলোর কলকাঠি তো ছিলই। রাশিয়ানদের তাড়াতে মুজাহিদদের সহায়তা দিয়েছে আমেরিকা; সৌদি আরবের সহায়তায় সেই মুজাহিদ তালেবান হয়ে তাড়াল আমেরিকাকে। দূর নেপথ্যে চীন থাকলেও নিকট প্রতিবেশী পাকিস্তান খেলেছে সব খেলা। তালেবানদের 'গডফাদার'খ্যাত আইএসআই প্রধান জেনারেল হামিদ গুল ভারতবিরোধী জুজু দেখিয়ে পাকিস্তান সেনাবাহিনী, সিভিল প্রশাসন এবং তালেবান ও পাকিস্তানের হোম গ্রোন জঙ্গিদের একাকার করে ফেলেছে। এই হামিদ গুলকে যখন জাতিসংঘ সন্ত্রাসী তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছিল, তখন সেখানে বাদ সেধেছে চীন।আবার অন্যদিকে তালেবানবিরোধী লড়াইয়ে পাকিস্তান যে আমেরিকার ভাড়াখাটা দেশ ছিল, তার প্রমাণ মিলবে পারভেজ মোশাররফের আত্মজীবনীতে। সবশেষ প্রমাণ, তালেবানের শীর্ষ নেতাদের জন্ম পাকিস্তানে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। পাকিস্তানেই তালেবান নেতারা প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানের হাম নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খান সরকারের এই মন্ত্রী বলেন, 'আমরা তালেবান নেতাদের অভিভাবকের মতো। দীর্ঘদিন ধরে আমরা তাঁদের খেয়াল রাখছি। পাকিস্তানে তাঁরা আশ্রয় ও শিক্ষাদীক্ষার সুযোগ পেয়েছেন; আমরা তাঁদের জন্য সবকিছুই করেছি।' তালেবানের সব প্রথম সারির নেতার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে। তাঁরা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন। এখনো অনেক তালেবান সদস্য পাকিস্তানে পড়াশোনা করছেন বলে ওই সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান নেতা মোল্লা বারাদার পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। যুক্তরাষ্ট্রই তাঁকে মুক্তি দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিল। পাকিস্তান তালেবানের কাছে সেকেন্ড হোমের মতো বলে এর আগে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন। দুই দেশের মানুষ বলতে গেলে একে অপরের সঙ্গে মিশে আছে। তবে পাকিস্তান যে সাপের লেজে পা দিয়ে বসে আছে, সেটি হয়তো তারা এখনো বুঝতে পারছে না। ইতিমধ্যে পাকিস্তানের হোম গ্রোন জঙ্গিরা তালেবানদের আমন্ত্রণ জানিয়েছে তাদের সঙ্গে যোগ দিয়ে কাশ্মীর মুক্ত করতে। এই দুই জঙ্গিগোষ্ঠী যদি একসঙ্গে হয়, তার সঙ্গে প্রকাশ্যে-নেপথ্যে যদি যুক্ত হয় পাকিস্তান সেনাবাহিনী, আশঙ্কা করি, তাহলে প্রথম পতন হবে পাকিস্তান নামক রাষ্ট্রটির। কারণ, এই জঙ্গি ঐক্য পাকিস্তানের প্রথাগত রাষ্ট্রকাঠামো (যা নানা কারণে এমনিতেই ঠুনকো) পুরোপুরি ভেঙে দেবে। দ্বিতীয় আশঙ্কা, ভারতের ধর্মভিত্তিক শাসনে অতিষ্ঠ সংখ্যালঘুদের ক্ষুব্ধ অংশ, জঙ্গিগোষ্ঠী এবং বাংলাদেশের জঙ্গি ও তাদের ওপর ভর করে যারা রাষ্ট্রক্ষমতায় যেতে চায়, তাদের মধ্যে একধরনের মানসিক ঐক্য প্রতিষ্ঠিত হবে। চাঙা হবে তাদের কার্যক্রম, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যথেষ্ট। ইরানকে কেন্দ্র করে দোহার শাসক, বৈরুতের হিজবুল্লাহর যে সমীকরণ মধ্যপ্রাচ্যে নতুন বলয় তৈরি করেছে, তার সঙ্গে বর্তমান কাবুলের তালেবান ঐক্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের জন্য মাথাব্যথার কারণ হয়েই থাকবে। আপাতত চীন তালেবানদের বড় ভরসাস্থল হলেও উইঘুর ইস্যু নিয়ে তালেবানদের অবস্থান একসময় চীনকেও বিব্রতকর অবস্থায় ফেলবে, তা খুব সহজেই ধারণা করা যায়। সব ছাপিয়ে আফগানিস্তান গৃহযুদ্ধমুক্ত একটি দেশ হয়ে দ্রুতই সামনের দিকে এগিয়ে যাবে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। ৫.মার্কিন বাহিনীর হাতে তালেবান পতনের পর নির্মিত চলচ্চিত্র 'ওসামা ২০০৩' যতবার দেখি, ততবার চোখ ভিজে ওঠে। দড়ি লাফানো এক উচ্ছল কিশোরী কীভাবে তালেবানদের হাত থেকে রক্ষা পেতে চুল কেটে বালক সেজে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না। বালিকা কেন বালক সাজার চেষ্টা করেছিল, এই অপরাধে তার সাজা হয়। তাকে তার চেয়ে পাঁচ গুণ বয়সী এক বৃদ্ধের সঙ্গে যেতে হয় চতুর্থ স্ত্রী হিসেবে। সেই পথ কবির আকাঙ্ক্ষা সামনে রেখে, আজ থেকে চার দশক আগে নমস্য খান আবদুল গাফফার খান যে পরামর্শ দিয়েছিলেন: '...ভুলে যাও উজবেক, তাজিক, হাজারা বা পশতুন পরিচয়...যদি নিজেদের আফগান ভাবতে না পারো, তাহলে আফগানিস্তান টিকবে না।' তাঁর সঙ্গে যোগ করে বলি, আফগানদের আধুনিক হতে হবে, যুগের সঙ্গে তাল মেলাতে এবং মানবিক হতে হবে। তা না হলে শুধু অস্ত্র, শুধু যুদ্ধ, শুধু রক্ত ঝরিয়ে, নারীদের বোরকায় আবদ্ধ রেখে আফগানিস্তান একটি আধুনিক দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়তো তাদের জন্মভূমিকে নিয়ে বলতে পারবে 'ইনহাস্ত ওয়াতানম'-এই তো আমার জন্মভূমি। কিন্তু আফগানিস্তান আফগানদের হাত ধরে একটি আধুনিক দেশ না হতে পারলে নতুন প্রজন্ম হয়তো অন্যভাবে বলবে, 'এই কি আমার জন্মভূমি?' তথ্যসুত্র: বিভিন্ন সংবাদমাধ্যম মনজুরুল আহসান বুলবুল সাংবাদিক | 8 |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে সেলফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাখতে জ্যামার বসানোরও সিদ্ধান্ত হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।আজকের পত্রিকাকে তিনি বলেন, 'সেলফোন ও ইন্টারনেট ব্যবহার করে যাতে কেউ পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করতে না পারে সে জন্য পরীক্ষা কেন্দ্রের এলাকাগুলোতে জ্যামার বসানো হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাখতে এসব জ্যামার বসানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।'প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বিটিআরসি ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে। এ ছাড়া পরীক্ষায় অনিয়ম বন্ধে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশ্নপত্র ও অন্যান্য কাগজপত্র ঢাকা থেকে জেলার ট্রেজারি সংরক্ষণ এবং উত্তরপত্র পৌঁছানো হবে। যেকোনো ইলেকট্রনিক কমিউনিকেটিভ ডিভাইস নিয়ে পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হবে। প্রার্থীদের কানে কোনো ডিভাইস আছে কি না, তা কঠোরভাবে যাচাই করা হবে।প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে রোববার থেকেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার ২২ জেলায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মাধ্যমে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা রয়েছে। প্রাথমিকের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।প্রথম ধাপের পরীক্ষার্থীরা রোববার থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। | 6 |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউপি নির্বাচনের গণশুনানিকে কেন্দ্র করে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার শালমারা ও মহিমাগঞ্জ ইউপি নির্বাচনে তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে এনে নির্বাচন কমিশন কার্যালয়ে তদন্তের আবেদন করা হয়। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দীনের নেতৃত্বে একটি তদন্তদল উপজেলা পরিষদের হলরুমে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্যে তদন্তকাজ শুরু করে। এ সময় তদন্তস্থলের বাইরে ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ-বিপক্ষের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল করে। এক পর্যায়ে দুপুরে উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইটপাটকেলের আঘাতে যুবলীগ নেতা কাইয়ুমসহ উভয়পক্ষের তিনজন আহত হন। পুলিশ পূর্ব থেকেই ঘটনাস্থলে উপস্থিত থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শহরে উত্তেজনা বিরাজ করছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, তদন্তস্থলের বাইরে বিশৃঙ্খল ঘটনা ঘটলেও পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। | 6 |
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়েরসাইকেল লেন থেকেপার্কিং,অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ইত্যাদি উচ্ছেদে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)পরিচালনা করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা এবং বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট চালানো হয়। | 6 |
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চান না তিনি। বৃহস্পতিবার তুরস্কে সফররত এল সালভেদরের প্রেসিডেন্ট নায়েব বুকিলের সাথে রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক চায় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং কোনো প্রকার নেতিবাচক প্রভাব না ছড়াক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনেস্কিকে একই টেবিলে আলোচনায় বসানোর বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। এরদোগান বলেন, 'আমরা আশা করছি জনাব পুতিন ও জেলেনেস্কিকে যত শিগগির সম্ভব একত্রে করতে পারবো এবং তাদের মুখোমুখি বৈঠকে বসাতে পারবো।' তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পর্কের জট কাটানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেনে সফরে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্পর্কের উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের খবর পাওয়া গেছে। ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.