text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ইয়েমেন দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তার নাম- এ কে এম সুফিউল আনাম। বাংলাদেশের ওই নাগরিক জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত। রবিবার দুপুরে তার পরিবার বিষয়টি নিশ্চিত করে। খবর ডয়চে ভেলের। কাজ শেষে এডেন শহরে ফেরার সময় এক বাংলাদেশিসহ জাতিসংঘের পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার এ বিষয়ে জানানো হয়। সুফিউল আনামের সঙ্গে যাদের অপহরণ করা হয়েছে তারা সবাই ইয়েমেনেরই নাগরিক। এমতবস্থায় জাতিসংঘ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। সুফিউলের প্রয়োজনীয় ওষুধপত্রের নামও নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনেরই স্থানীয় গোষ্ঠী জাতিসংঘের এই পাঁচ কর্মীকে অপহরণ করেছে। সুফিউলের স্ত্রী ঢাকার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে প্রবাসী। ২০ বছর আগে জাতিসংঘের কর্মী হিসেবে যোগদান করেন সুফিউল। | 3 |
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রায় ঘণ্টাখানেক কামাল হোসেনের চেম্বারে অবস্থান করেন তিনি। সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের ডিসি আনোয়ার হোসেন বলেন, 'নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।' তিনি আরও বলেন, 'নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ (অবজারভেশন) আছে কিনা, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।' | 9 |
অন্যন্য বছরের মতো এবারও লস এঞ্জেলসে বসেছিল শেখ কামাল টি-২০ ক্রিকেটের মহাআয়োজন। লেবার ডে উইকেন্ড থেকে অর্থাৎ ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উডলি ক্রিকেট কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। ডা. রবিউল আলমের ব্যক্তিগত উদ্যোগে গত চার বছর ধরে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের রেকর্ড সংখ্যক ১২টি টিমের অংশগ্রহণে 'শেখ কামাল টি-২০ ট্রফি' আমেরিকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তৃক অন্যতম ইউএসএ ন্যাশনাল ইন্টার লিগ টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ৬ সেপ্টেম্বর 'শেখ কামাল টি-২০ ট্রফি' র আনুষ্ঠানিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহোদর শেখ নাসেরের কন্যা শেখ মিনা। বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডিরেক্টর আহমেদ সাজ্জাদুল আলম ববিও বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন 'শেখ কামাল টি-২০ ট্রফি' এর প্রধান উদ্যোক্তা ডা. রবিউল আলম । গত ৪ সেপ্টেম্বর টুর্নামেন্ট উদ্বোধন করেন লস এঞ্জেলসে বাংলাদেশ কন্সোলেটের কন্সাল জেনারেল তারিক মোহাম্মাদ। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই ক্রিকেট টুর্নামেন্ট শহিদ শেখ কামালের নামে করা হয়েছে। যিনি ছিলেন একজন নিবেদিত ক্রীড়া সংগঠক, যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা । আমি আরও গর্বিত যে, এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই মহান ব্যক্তির ৭২তম জন্মবার্ষিকীর খুব কাছাকাছি সময়ে। শেখ মিনা তার বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, আমি দেখেছি কামাল ভাই কত নিবেদিতভাবে খেলাধুলার সঙ্গে সবসময় যুক্ত থাকতেন। আজ সুদূর আমেরিকায় তার নামে এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটাররা উঠে আসবেন, খেলবেন, সম্মান বয়ে আনবেন- এটাই তার প্রতি সব চাইতে বড় সম্মান। আয়োজকদের পক্ষ থেকে 'শেখ কামাল টি-২০ ট্রফি'র প্রধান উদ্যোক্তা ডা. রবিউল আলম বলেন , শহীদ শেখ কামাল তার জীবনে ক্রিকেট প্রসারে অন্তহীন ছিলেন । আজ বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান বয়ে আনছে প্রতি বছর তার উৎস স্ফুলিঙ্গে যে ব্যক্তির নাম উজ্জ্বল হয়ে আছে, সেই শহীদ শেখ কামাল ভাইকে তার যথাযথ সম্মান দেওয়ার সময় এসেছে। এটা প্রতিটি বাঙালির জন্য গর্বের যে আমেরিকায় প্রথম সারির একটি টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। যা একজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। একটি স্টেট লিগকে প্রতিনিধিত্বকারী ১২টি দলের মাঝে তিনদিন ব্যাপী এই ইন্টার লিগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে ডিসিএল একাদশকে ৯ উইকেটে পরাজিত করে ২০২১ সালের শেখ কামাল টি-২০ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এনসিসিএ একাদশ। চ্যাম্পিয়ন দল হিসেবে এনসিসিএ একাদশ ক্রিকেট আমেরিকা এবং স্ট্রাইক্স সিক্সটি থেকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়। এতে উটাহ, ডালাস, বোস্টন, ওয়াশিংটন ডি সি , আটলান্টা, হিউস্টন এবং অ্যারিজোনাসহ সারা আমেরিকাজুড়ে ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন এই টুর্নামেন্টের ব্যবস্থাপনার সঙ্গে অন্যতমভাবে জড়িত প্রাক্তন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নাযিম শিরাজী। | 12 |
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। কোনো কোনো কেন্দ্রে ৫/৭টি ভোট পড়েছে। ভোটার না থাকায় ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের অলসভাবে সময় কাটাতে দেখা গেছে। বিডি প্রতিদিন/ফারজানা
| 6 |
সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের ঘটনায় তিনি মূল অভিযুক্ত এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। কিন্তু সাক্ষাৎকারের এসে সুশান্তের পরিবারের দিকে পাল্টা অভিযোগ ছুড়ে দিয়েছেন রিয়া। সেই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সুশান্তের দুলাভাই বিশাল কীর্তি। রিয়ার অভিযোগ মিথ্যা প্রমাণ করতে তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। সুশান্তের পরিবারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছেন তার থেকে পাঁচটি বিষয় উল্লেখ করেছেন বিশাল। সঙ্গে দাবি করেছেন যে রিয়া চক্রবর্তী সম্পূর্ণ গল্প বানিয়েছেন। তিনি মনে করছেন নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য এই সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন রিয়া চক্রবর্তী। তাই ড্রাগের প্রসঙ্গ আসার পরই তিনি এসব বলেছেন। রিয়ার এই দাবিকে সম্পূর্ণ বানানো গল্প বলে জানিয়েছেন বিশাল কীর্তি। তিনি বলছেন, "আসল ঘটনাটা হল আমার শ্বশুর সুশান্ত এবং প্রিয়াঙ্কা আপার সঙ্গে থাকার জন্য দিল্লি গিয়েছিলেন। তখন সুশান্ত হাইস্কুলে পড়াশোনা করছিল আর প্রিয়াঙ্কা আপা কলেজে। এর থেকেই বোঝা যায় একজন বাবা তার সন্তানদের শিক্ষা নিয়ে কতটা চিন্তিত ছিলেন। পাটনার সেরা স্কুলে আমার স্ত্রী পড়াশোনা করেছে। আর আমার প্রয়াত ও শাশুড়ি মা সেই সময় পাটনায় ছিলেন যাতে আমার স্ত্রী তার পড়াশোনা শেষ করতে পারেন। মধ্যবিত্ত মা-বাবারা যেমন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বহু স্যাক্রিফাইস করেন সুশান্তের বাবা তেমনই করেছিলেন।" বিশাল প্রশ্ন করেছেন,"সুশান্তের বাবা নাকি তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এইসব গল্প রিয়া বানাচ্ছে কেন?" বিশাল কীর্তি দাবি করেছেন যে রিয়া সুশান্তকে ব্ল্যাকমেল করছিলেন। তার ধারণা সুশান্তের সঙ্গে রিয়া ১২ জুন যোগাযোগ করেছিলেন। তার কথায়, "আসল সত্যিটা হল মে মাসের মাঝামাঝি সময় থেকে সুশান্ত সুস্থ হতে শুরু করেছিল কারণ সেই সময় তিনি এই বেআইনি ড্রাগ বন্ধ করে দিয়েছিলেন। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আর তারপরই রিয়া ব্ল্যাকমেল করতে শুরু করে।"সূত্র: কলকাতা২৪ বিডি প্রতিদিন/কালাম | 2 |
কক্সবাজারের চকোরিয়ার মো. কায়সারের (১৯) বাবা শামসুল আলম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার খরচ যোগাতে পারছিলেন না ওই যুবক। বিষয়টি নিয়ে আলোচনা করেন বন্ধু মো. রহিমের (১৮) সঙ্গে। বাবার চিকিৎসার টাকা সংগ্রহে বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেন মোটরসাইকেল ছিনতাইয়ের। শেষপর্যন্ত কিশোর বয়সী চালক মো. মোবিনকে হত্যা করে সেই মোটরসাইকেল ছিনতাই করেন তারা। মানবিক কাজ করতে গিয়ে নৃশংসতা চালিয়ে খুনি হয়ে ওঠেন উঠতি বয়সের ওই দুই যুবক। গত বুধবার রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কায়সার ও রহিমকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে আসে। ছিনতাইয়ের মোটরসাইকেল ক্রেতা আলমগীরকেও (৩২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে ওই তিনজনকে গ্রেপ্তার ও ক্লু-লেস মোবিন হত্যাকাণ্ডের তথ্য দেন সংস্থাটির কর্মকর্তারা। সেখানে সিআইডির চট্টগ্রাম জোনের ডিআইজি হাবিবুর রহমান বলেন, চকোরিয়ার বাসিন্দা ১৬ বছর বয়সী মোবিন স্থানীয়ভাবে ভাড়ায় মোটরসাইকেল চালাত। বান্দরবানের লামায় যাওয়ার কথা বলে কায়সার ও রহিমসহ অপর এক যুবক গত ১৮ মে রাতে মোবিনের মোটরসাইকেল ভাড়া নেয়। কিন্তু চালক মোবিনের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এর একপর্যায়ে ২১ মে বান্দারবানের লামা সড়কে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু ওই হত্যাকাণ্ডটি ক্লু-লেস হওয়ায় সিআইডি ছায়া তদন্ত শুরু করে। ডিআইজি বলেন, তদন্ত শুরুর পর প্রযুক্তির মাধ্যমে কায়সার ও রহিমকে শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা মোবিনকে হত্যার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও বিক্রি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। হত্যার কারণ সম্পর্কে সিআইডির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়সার জানিয়েছে, তার বাবা হাসপাতালে ভর্তি রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার টাকার দরকার ছিল। বন্ধুদের ঘটনা বললে, তারা মোটরসাইকেল ছিনতাই করে বিক্রি করে টাকা সংগ্রহ করতে বলে। এরপরই মোবিনের মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করে বন্ধুরা মিলে। এর আগেও ওই মোটরসাইকেলে তারা ভাড়ায় চড়েছিল। গ্রেপ্তার দুইজন জানিয়েছে, তারা মোটরসাইকেল নিয়ে লামায় হলিরকাটা ঝিরির কাছাকাছি গেলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে সেটি থামায়। এরপর রহিম মোবিনের দুই পা ও আব্দুল্লাহ নামে অপর একজন দুই হাত চেপে ধরে। ওই সময় কায়সার ছুরি দিয়ে গলায় আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে পেট ছিদ্র করে দেয়। তাকে পাহাড়ের নিচে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডে থাকা আব্দুল্লাহকে আইনশৃঙ্খলা বাহিনীর অপর একটি সংস্থা গ্রেপ্তার করেছে বলে সিআইডি সূত্র জানিয়েছে। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া সিআইডির পুলিশ সুপার মুক্তা ধর সমকালকে বলেন, বাবার চিকিৎসার টাকা যোগাতে কায়সার ও তার বন্ধুরা এমন নৃশংসতা চালালেও শেষ পর্যন্ত মোটরসাইকেল বিক্রির টাকা পায়নি। কক্সবাজারের সমিতিপাড়া এলাকার আলমগীর চোরাই মোটরসাইকেল কেনেন। কায়সার ও রহিম তার জিম্মায় মোটরসাইকেল রেখে মাত্র দুই হাজার টাকা পায়। বিক্রির পর তাদের টাকা দেওয়ার কথা থাকলেও আলমগীর তাদের ঘোরাচ্ছিল। এই কর্মকর্তা আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা তরুণ। এদের নির্দিষ্ট কোনো পেশা নেই। পেশাদার অপরাধী না হলেও এলাকায় তাদের বিরুদ্ধে ছোটখাটো অপরাধের তথ্য তারা পেয়েছেন। | 6 |
দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৭২২ ভোটারের মধ্যে ১ হাজার ৪৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের।সভাপতি পদে মিঠু ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। অন্য তিনজন প্রার্থী হলেন সাখাওয়াত হোসেন বাদশা, কবির আহমেদ খান, সৈয়দ শুকুর আলী শুভ।সহসভাপতি পদে ওসমান গণি বাবুল আবারও নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে হাসিব পান ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান পান ৩৩৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহানাজ শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফি, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, আল আমিন, এসকে রেজা পারভেজ, তানভীর আহমেদ ও ছলিম উল্লাহ মেজবাহ।প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। | 6 |
রংপুরে বেড়ানোর কথা বলে মায়ের কোল থেকে পাঁচ বছরের শিশুকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ থেকে অভিযুক্ত কারমাইকেল কলেজের শিক্ষার্থী সাগর মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, সাগর রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। গত বুধবার বিকেলে তার প্রতিবেশী মায়ের কোল থেকে শিশুকন্যাকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। প্রচণ্ড রক্তরক্ষণে অচেতন হয়ে পড়লে শিশুটিকে রেখে পালিয়ে যায় সাগর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় শিশুর মা সদর কোতোয়ালি থানায় মামলা করলে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, অমানবিক ওই ঘটনা শোনার পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিই। বিভিন্ন স্থানে অভিযানের পর তাকে মিঠাপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। | 6 |
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় অটোরিকশার ধাক্কায় আব্বাস আলী (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ সোমবার (০১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্বাস আলীর বাড়ি জামালপুর সদর উপজেলায়। তিনি উত্তরা আজমপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে। নিহত আব্বাস আলীর পরিচিত উজ্জল হোসেন জানান, দুপুরে আব্বাস উত্তরা ৩ নম্বর সেক্টরের হাউস বিল্ডিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
উঠতি তারকা ডেক্ল্যান রাইসের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার পূর্ব লন্ডনের দলটির হয়ে এ পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ওয়েস্ট হ্যামেই থাকবেন রাইস। শর্তানুযায়ী আরো কিছুদিন এই চুক্তির মেয়াদ বাড়তে পারে। বৃহস্পতিবার সাউথহ্যাম্পটনকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের মাঝামাঝিতে উঠে এসেছে হ্যামারসরা। মৌসুমের শুরুতে রাইস ওয়েস্ট হ্যামের সাথে চুক্তি বাড়াতে রাজী হননি। আগামী মৌসুমে রাইসের সাথে ক্লাবের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল। অন্য ক্লাবের আগ্রহের পরিপ্রেক্ষিতে তাকে দলে ধরে রাখতে বেশ বেগ পেতে হয়েছে হ্যামারসদের। এ সম্পর্কে ওয়েস্ট হ্যামের চেয়ারম্যান ডেভিড সুলিভান বলেছেন, 'রাইসের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করে আসছি। শেষ পর্যন্ত সবকিছু ভালভাবে হওয়ায় আমরা সবাই দারুণ খুশি।' ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নাগরিক রাইস আইরিশদের হয়ে বয়সভিত্তিক দল ছাড়াও জাতীয় দলে খেলেছেন। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেটের নজরেও তিনি এসেছিলেন। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারকে আপাতত বাইরে রেখে রাইস ক্লাব ফুটবলেই নিজেকে নিয়োজিত রাখতে বেশ মনোযোগী ছিলেন। তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করার ক্ষেত্রে ওয়েস্ট হ্যামের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। নতুনভাবে ওয়েস্ট হ্যামের সাথে থাকতে পেরে উচ্ছ্বসিত রাইস বলেছেন, 'আরো কিছুদিন এই ক্লাবে থাকতে পেরে আমি দারুণ খুশি। সবসময়ই আমার এখানে থাকার ইচ্ছার ছিল, এতে কোনো সন্দেহ নেই। সমর্থক, খেলোয়াড় ও কোচের কাছ থেকেও আমি সমর্থন পেয়েছি। আর এখন ক্লাবকে আরো কিছু দেয়ার সুযোগ তৈরি হলো। আমার বয়স এখনো অনেক কম, সে কারণেই নতুন চুক্তিতে ক্লাবের প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার আশা করছি।' | 12 |
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনসহ উন্নয়ন কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার বিজয় মানে বাঙালির বিজয়। আর খালেদা জিয়ার বিজয় মানে হাওয়া ভবনের বিজয় আর জঙ্গিদের উন্নয়ন। দেশের কল্যাণের কথা চিন্তা করলে নৌকা মার্কাই উন্নয়নের প্রতীক।মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারে সীমান্ত বাজার এলাকায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএসটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম এসব কথা বলেন।মোহাম্মাদ নাসিম বলেন, '১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে এবং আমার পিতাসহ জাতীয় চার নেতাকে হত্যা করে খুনি মোশতাক ও তার দোসরা দেশের অগ্রযাত্রাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। সে সময় থেকেই আমি স্বপ্ন দেখতাম কাজীপুরসহ সিরাজগঞ্জ জেলার উন্নয়ন কীভাবে করব। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে বলেই জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। মনসুর আলী যেমন বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন, তেমনি প্রয়োজন হলে শেখ হাসিনার জন্য আমরা জীবন দেব।' স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, গত ১০ বছরে শেখ হাসিনা জঙ্গি দমনসহ উন্নয়ন কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার বিজয় মানে বাঙালির বিজয়, আর খালেদা জিয়ার বিজয় মানে হাওয়া ভবনের বিজয় আর জঙ্গিদের উন্নয়ন। দেশের কল্যাণের কথা চিন্তা করলে নৌকা মার্কাই এ দেশের উন্নয়নের প্রতীক। তিনি আরও বলেন আগামী নির্বাচনে ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে শেখ হাসিনা বিজয় লাভ করে নতুন করে বিজয় উৎসব করবে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস পালন না করে অন্য দিবস পালন করে প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করছে। আইএসটির অধ্যক্ষ মোহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ নাসিমের সহধর্মিণী লায়লা আরজুমান বানু, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম এ মোহী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। উল্লেখ্য, এ বছর থেকেই আইএসটির শিক্ষা কার্যক্রম চালু করা হবে। প্রথম পর্যায়ে ল্যাবরেটরি ও প্যাথোলজি বিভাগে ছাত্র ভর্তি করা হয়েছে। | 9 |
নরসিংদীর বেলাবর সল্লাবাদ গ্রামে ১৯৪৬ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনকালে ভৈরবের মুসলিম লীগ অনুসারীরা হামলা চালায়। সাল্লাবাদ গ্রামবাসী ওই হামলা বীরত্বের সঙ্গে প্রতিহত করেন। ঐতিহাসিক ওই ঘটনার স্মরণে গতকাল শুক্রবার সাল্লাবাদ গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আতিকুর রহমানের বাড়িতে 'স্মারক স্মৃতি ফলক' স্থাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লাল সবুজ চেতনা সংসদের সভাপতি কাজী শামিম হাসান। প্রধান অতিথি ছিলেন লাল সবুজ চেতনা সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের। প্রধান আলোচক ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট (অব.) আবদুল জলিল। | 6 |
'আইথিয়েটার' নামের নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ, ওয়েব বা ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সুপারস্টার শকিব খানের। পরিচালক অনন্য মামুনের 'নবাব এলএলবি' দিয়েই এই ভিন্ন প্লাটফর্মে যুক্ত হচ্ছেন তিনি। গুঞ্জন ছিল, দুর্গাপূজা উপলক্ষে ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে 'নবাব এলএলবি'। তবে পোস্টার প্রকাশের পর পরিচালক অনন্য মামুন জানালেন, 'ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির দিনক্ষণ জানাননি তিনি। আগামী সপ্তাহে গান ও কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য মালদ্বীপে উড়াল দিচ্ছে 'নবাব এলএলবি' টিমের একাংশ। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই। | 2 |
সংকট উত্তরণে সরকারকে 'দাম্বিকতা' ছেড়ে সংলাপে বসতে ফের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদের এই দাম্বিকতা, অহঙ্কার পরিত্যাগ করুন। সহিংসতা ছেড়ে সহনশীলতার পথে আসুন, যেটা গণতন্ত্রের একমাত্র পথ। সেই পথে ফিরে এসে সবার সঙ্গে আলাপ-আলোচনা করুন।
তিনি বলেন, আওয়ামী লীগ নব্য নয়, পুরনো ও পরীক্ষিত স্বৈরাচার। বর্তমানে তারা আবারও সেই একদলীয় শাসন কায়েম করতে চায়।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বিএমএর যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, ড্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, সাংবাদিক কাদের গনি চৌধুরী প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রনায়কের মতো আচরণ করুন। দেশের এই সংকট থেকে উদ্ধার করার জন্য আপনি নেতৃত্ব দিন, আমরা তো সেটাই চাই। শহীদ ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ডা. মিলন প্রাণ দিয়েছেন মানুষের অধিকার রক্ষা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। এ স্বপ্নকে সামনে নিয়ে জনগণকে সংগঠিত করতে হবে। | 9 |
রাজধানীর ডেমরায় বাসচাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইবনে তাহছিম ইরাম (১৮) ডেমরার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ডেমরার আমুলিয়া পূর্ব পাড়ার মো. দেলোয়ার হোসেনের সন্তান। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রামপুরা থেকে ট্রাফিক পুলিশ বাসসহ চালক মো. শামীম ও হেলপার মুন্না মিয়াকে আটক করেছে। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার দিবাগত রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৫৯৫ জন।প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২০ মে দেশের ২৯টি জেলায় অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। আর তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।এর আগে, প্রাথমিকের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১২ জুন) এ পরীক্ষা শুরু হবে।://...ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। | 1 |
ইন্স্যুরেন্স জালিয়াতির জন্য স্বামী গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়ে রটিয়ে দিয়েছিল নিজের মৃত্যুর খবর। কিন্তু সেই খবর বিশ্বাস করে দুই সন্তান-সহ আত্মহত্যা করেন স্ত্রী। এই ট্রাজেডির পর পুলিশ এখন গ্রেফতার করেছে স্বামীকে। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে পুলিশ। এই ঘটনাটি চীনের হুনান প্রদেশের শিনহুয়া কাউন্টিতে । সেখানে ৩৪ বছর বয়সী এক লোকের গাড়ি খুঁজে পাওয়া যায় নদীতে। ধারণা করা হচ্ছিল লোকটি দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু তার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ এই লোকটির নাম 'হে' বলে উল্লেখ করছে। এভাবে সাজানো গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর এই পরিকল্পনা সম্পর্কে লোকটি তার স্ত্রীকে আগে থেকে কিছুই জানায়নি। ফলে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর শোকে-দুঃখে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি অনলাইনে একটি 'সুইসাইড নোট' লিখে যান। এই ট্রাজিক ঘটনার পর স্বামী নিজেই গিয়ে ধরা দেন হুনান প্রদেশের পুলিশের হাতে। তার বিরুদ্ধে ইন্স্যুরেন্স প্রতারণা এবং ইচ্ছেকৃতভাবে সম্পদের ক্ষতি করার অভিযোগ এনেছে পুলিশ। পুলিশ বলছে, গত সেপ্টেম্বরে হে নিজের জন্য এক মিলিয়ন ইউয়ানের একটি জীবন বীমা করেন। এটি আবার তিনি নিজের স্ত্রীর কাছে গোপন রেখেছিলেন, যদিও এই বীমার বেনিফিশিয়ারি ছিলেন তার স্ত্রী। গত ১৯ সেপ্টেম্বর হে একটি ধার করা গাড়িতে চেপে দুর্ঘটনার নাটক সাজান। এই দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে এমন একটি ধারণা দেয়ার চেষ্টা করেন। মিস্টার হে খুব বেশি ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। তার নামে এক লাখ ইউয়ানের ঋণ ছিল।গত ১১ অক্টোবর মিস্টার হে'র ৩১ বছর বয়সী স্ত্রী তার ৪ এবং ৩ বছর বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, তিনি স্বামীর সঙ্গী হতে যাচ্ছেন। তার ইচ্ছে তারা চারজন আবার যেন এক সঙ্গে মিলতে পারেন। স্ত্রী-সন্তানদের মৃত্যুর খবর পাওয়ার পর মুষড়ে পড়েন হে, পরদিনই তিনি ধরা দেন পুলিশের হাতে। এর আগে তিনি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে তাকে কাঁদতে কাঁদতে বলতে দেখা যায়, তিনি তার তিন বছর বয়সী মেয়ের চিকিৎসার জন্য ঋণ করেছিলেন। তার মেয়ে এপিলেপসি রোগে ভুগছিল। এই ভিডিওটি এখন অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চীনের সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে। চীনে মানুষ কি পরিমাণ আর্থিক এবং পারিবারিক চাপের মধ্যে আছে, সেটা নিয়ে কথা বলছেন অনেকে। চীনের মাইক্রো-ব্লগিং সাইটে এই ঘটনা সম্পর্কিত হ্যাশট্যাগটি প্রায় তিন কোটি বার দেখা হয়েছে। | 9 |
প্রায় ৪২ হাজার কোটি টাকার ঢাকা-পায়রা রেললাইন নির্মাণের তহবিল পুঁজিবাজার থেকে নেওয়া হবে। এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিপুল অর্থ পুঁজিবাজার থেকে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে ঢাকার দুই সিটির অবকাঠামো উন্নয়নের জন্য বড় অঙ্কের তহবিলও জোগান দেবে পুঁজিবাজার। এসব তথ্য জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, পুঁজিবাজারকে চাঙা করতে বড় বড় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সামনে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার নামে সার্বভৌম বা সভরেন বন্ড চালুর ঘোষণা আসবে বলেও জানান তিনি।জানা যায়, সরকার ঢাকার সঙ্গে যুক্ত করতে ঢাকা-বরিশাল, পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ করবে। এ জন্য একটি প্রকল্প নিয়েছে। এটি ব্রডগেজ ডাবল লাইন হবে এবং এ প্রকল্পে বৈদ্যুতিক ব্যবস্থাপনায় ট্রেন চালানোর ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে প্রকল্পটির সমীক্ষাও শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পায়রা বন্দর থেকে পণ্যবাহী ট্রেন ঢাকাসহ পূর্ব ও পশ্চিমাঞ্চলে চলাচল করবে। বন্দর থেকে পণ্য আনা-নেওয়ার অন্যতম মাধ্যম হবে এ রেলপথ। তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় পণ্য পৌঁছাবে ঢাকায়। এ লাইনে একাধিক আন্তনগর যাত্রীবাহী ট্রেনও চলাচল করবে। কুয়াকাটায় পর্যটক বাড়বে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথটি হবে ২১৫ কিলোমিটার। ট্র্যাক হবে ৩৬৯ কিলোমিটার। এতে ১৯টি স্টেশন, ২২টি বড় এবং ৫০টি ছোট ও মাঝারি সেতু এবং ৪৩৪টি লেভেল ক্রসিং আন্ডারপাস এবং বক্স কালভার্ট থাকবে।তবে এত বড় প্রকল্পের বিরাট ব্যয় মেটানো একা সরকারের পক্ষে কঠিন। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। এর অর্থায়নে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সৌদি আরবসহ একাধিক দেশ আগ্রহ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়া চিঠি দিয়ে অর্থায়ন ও নানা শর্তের কথাও বলেছে। তবে শেষ পর্যন্ত এসব প্রস্তাব বাস্তবের মুখ দেখবে কি না আশঙ্কা রয়েছে। এ জন্য সরকার আগেভাগেই পুঁজিবাজার থেকে তহবিল জোগানের চিন্তা করছে।বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে বিএসইসি এটা নিয়ে এই মুহূর্তে কাজ করছে। তিনি বলেন, 'গত সপ্তাহেই আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলছি। এখন আমরা বাংলাদেশ রেলওয়ে থেকে তথ্য নিয়ে এগোচ্ছি। এর তহবিলসংক্রান্ত প্রস্তাব তৈরি করে তা সামনে কাতারের বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করব।'শুধু ঢাকা-পায়রা রেললাইনই নয়; ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও অর্থ জোগান দেবে পুঁজিবাজার। এ তথ্য জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, 'ঢাকা উত্তর সিটি করপোরেশন গুলশান-২ সিটি করপোরেশন মার্কেট, কারওয়ান বাজার এলাকা এবং মিরপুরে গ্রিন প্রজেক্ট নামে একটি প্রকল্প নিয়ে এগোচ্ছে। তারা আমাদের সঙ্গে কথা বলেছে। আশা করি, এর দু-একটা শিগগিরই আমরা বাস্তবায়ন পর্যায়ে চলে যেতে পারব। গুলশান-২-এর মার্কেট উন্নয়নে হয়তো ৮০০ কোটি টাকার মতো তহবিল লাগবে। কারওয়ান বাজারকে স্মার্ট সিটি করা হবে। এর ডিজাইন হয়ে গেছে। এ জন্য তারা প্রায় ৩ হাজার কোটি টাকার তহবিল চায়। আর মিরপুরে বড় এলাকা নিয়ে ওয়াটার বডি, পার্ক, পানি শোধনাগার ও সোলার পাওয়ারের একটি সমন্বিত প্রকল্প নিয়ে কাজ হচ্ছে।এসব সংস্থার তহবিল পুঁজিবাজার থেকে জোগান দেওয়া হলে বাজার আরও স্থিতিশীল ও চাঙা হবে বলে মনে করছেন বিএসইসি চেয়ারম্যান। | 6 |
কভিড-১৯ করোনাভাইরাস মহামারীর ধাক্কা চীন সামলে উঠলেও বিপাকে পড়েছে ইউরোপ। ইউরোপের যেসব দেশে করোনা বিপজ্জনকহারে ছড়িয়েছে তার মধ্যে আছে ফ্রান্স। চীনের এক কূটনৈতিকের এক মন্তব্যের জেরে ক্ষিপ্ত হয়েছে দেশটি। চীনের ওই কূটনৈতিক বলেছিলেন, করোনায় বৃদ্ধদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ফ্রান্স। ওই মন্তব্যের প্রতিবাদে ফ্রান্স বলেছে, চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এসব মন্তব্য তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে দেশটিতে চীনের দূতাবাসকেও সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়েছে মহামারী এ ভাইরাস। করোনাভাইরাসে ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: জাস্ট আর্থ নিউজ বিডি প্রতিদিন/ফারজানা | 4 |
কেনিয়ায় বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস সেতু থেকে উল্টে নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরার। স্থানীয় সময় শনিবার কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই শহরের গভর্নর চ্যারিটি নিলু সাংবাদিকদের বলেন, আজ সকালে এখানে ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, এ পর্যন্ত ২৩টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসে আরও মরদেহ রয়েছে। রোববার সকালে মরদেহ উদ্ধার কাজ আবার শুরু হবে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন গভর্নর নিলু। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেড ক্রসের কর্মীদের সঙ্গে তাঁকে দেখা যায়। উদ্ধার ও তল্লাশির জন্য সম্ভব সবকিছু করার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ৪ শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মুইংগি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্যরা তাঁদের পুরুষ সহকর্মীর বিয়েতে যোগ দিতে যাওয়ার সময় কেনিয়ার কিতুই কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে পানি প্রবাহিত হচ্ছিল। চালক তা দ্রুত পেরোনোর চেষ্টা করেন। কিন্তু স্রোত ছিল খুব শক্তিশালী। এতে বাসটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক জানিয়েছেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হচ্ছে এখন। এসব কথা জানিয়ে তিনি চালকদের সড়কে আরও সতর্ক হয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। এই সড়ক দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন কেনিয়ার সরকারি কর্মকর্তারা। | 3 |
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৭০ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) ভর্তি করা হয়েছে। তবে সেখানে চিকিৎসক সঙ্কটের কারণে দুই বছর ধরে বার্ন ইউনিট বন্ধ থাকায় দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সার্জারি ইউনিটে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন অগ্নিদগ্ধ ৭০ জন রোগী। চিকিৎসক না থাকায় এখন রোগীদের ভরসা ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালের নিচতলায় ৮ শয্যা নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ চালু করা হয়েছিল ২০১৫ সালে। বিভাগে আটজন চিকিৎসক ও ১৬ জন নার্সের পদ রাখা হয়েছিল। পরবর্তী সময়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইউনিটটি ৩০ শয্যায় উন্নীত করা হয়। এরপর গত বছরের এপ্রিলে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. এমএ আজাদের রহস্যজনক মৃত্যুর পর অচল হয়ে পড়ে বার্ন ইউনিটটি। সর্বশেষ ওই বছরের ১৫ মে থেকে ইউনিটটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। আহত রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা। সার্জারি ওয়ার্ডের মেঝেতে তাদের স্বজনদের চিকিৎসা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক শেবাচিমের চিকিৎসকরা বলছেন, চিকিৎসক সঙ্কটের কারণে বার্ন ইউনিট দুই বছর ধরে বন্ধ। এর ফলে লঞ্চ অগ্নিকাণ্ডে আহতদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এতে অগ্নিদগ্ধ রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে। আহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। তাদের কারও কারও শ্বাসনালী পুড়ে গেছে। এদিকে সার্জারি বিভাগে ভর্তি হওয়া অগ্নিদগ্ধ রোগীরা জানান, সার্জারি বিভাগে অগ্নিদগ্ধদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ইন্টার্ন চিকিৎসক ও নার্সরাই রোগীদের একমাত্র ভরসা। ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ ৭০ জনের মধ্যে ৪৫ জনের অবস্থা গুরুতর। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ যেসব রোগী আছেন তাদের সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর অবস্থা গুরুতর হলে তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত শেবাচিম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ রোগীদের জন্য চালু করা হবে। এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে। লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় অনেক যাত্রী দগ্ধ হন। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। লঞ্চের এমন কোনো অংশ নেই যেখানে আগুন তার তাণ্ডব দেখায়নি। পুরো লঞ্চই পুড়ে ছাই। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। | 6 |
মার্কিন সামরিক বাহিনী নরওয়ের ছয় গোপন গুহায় ট্যাংক এবং গোলন্দাজ সরঞ্জাম মোতায়েন করেছে। রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েন ন্যাটো বাহিনীকে জোরদার করার লক্ষ্যে এ সব মোতায়েন করা হয়েছে। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এসব গুহাতে সামরিক কাজে ব্যবহার করেছে এবং এ সব গুহার অবস্থান কঠোর ভাবে গোপন রাখা হয়েছে। শীতল যুদ্ধ চলাকালে ১৯৮১ সালে প্রথম এ সব গুহা ব্যবহার করেছিল আমেরিকা।
এ সব সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য নরওয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ছয়টি গুহাকে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। এ সব গুহার ভেতরের আবহাওয়া নিয়ন্ত্রণ করা হয় এবং গুহা পরিচালনায় প্রায় ১০০ মার্কিন ও নরওয়ের কর্মী নিযুক্ত রয়েছেন।
চলতি মাসের শেষের দিকে কোল্ড ওয়ার রেসপন্স নামের একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালে গুহাগুলো থেকে এক লাখ ছয় হাজার পাঁচশ' সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। অবশ্য এ সব সামরিক সরঞ্জামের মধ্যে কি থাকবে তা জানানো হয়নি। মহড়ায় ন্যাটোর ১২ টি দেশ এবং ১৬ হাজারের বেশি সেনা যোগ দেবে বলে জানানো হয়েছে।
রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের যখন টানাপড়েন তুঙ্গে ঠিক তখনই এ মোতায়েনের খবর প্রকাশিত হলো।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ | 3 |
ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ৪০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ১১ রানের হারায় সৌম্য ও শান্তর উইকেট। এরপর ৭১ রানের মধ্যে তামিম-মুমিনুলকে হারিয়ে কার্যত কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশ শিবিরে দেখা দেয় ফলোঅনের শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে ফলোঅন এড়াতে পেরেছে টাইগাররা। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় তৃতীয় দিনের খেলা। ৭১ রানেই ৪ উইকেট হারানো টাইগাররা ভরসা করে ছিল মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের ব্যাটে। কিন্তু মুশফিকের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিথুন। অফস্পিনার কর্নওয়ালের বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন মিথুন। সামনে ডাইভ দিয়ে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যাথওয়েট। মিথুনের ব্যাট থেকে আসে ১৫ রান। তবে এ ইনিংসটি খেলেছেন ৮৬ বলে। তার আউটের সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪২। মুশফিকুর রহিমের বিদায়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ফলোঅনের শঙ্কা তীব্র হয় টাইগার শিবিরে। তবে মুশফিক সাজঘরে ফেরার পর লিটন দাশ ও মেহেদি হাসান মিরাজ ব্যাটে ভর করে ফলোঅন এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। ৯২ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটন। তার সতীর্থরা যখন ২২ গজে ভুগছিলেন তখন লিটন খেললেন সাচ্ছন্দ্যে। ক্যারিবিয়ান পেসার কিংবা স্পিনারদের সিদ্ধহস্তে সামলাচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান। এদিকে, লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছেন মিরাজ। তিনিও করলেন হাফ-সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পাওয়া মিরাজ এখন পর্যন্ত ৫১ রানআর লিটন৬৪ রান করেছেন। ১৫৫ রানে মুশফিক আউট হওয়ার পর জুটি বাঁধেন দুই ডানহাতি ব্যাটসম্যান। ইতোমধ্যে এই জুটি থেকে এসেছে ১১৩ রান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ | 12 |
অভিনেত্রী, অ্যাক্টিভিস্ট, নারীবাদী, সংস্কৃতিকর্মী, বইপ্রেমী-এত দিন তাঁর নামের সঙ্গে যুক্ত ছিল আরও কত অভিধা! নতুন করে সেখানে যুক্ত হতে চলেছে আরেকটি পরিচয়-পরিচালক। বলছি এমা ওয়াটসনের কথা। ২০০১ সালে জে কে রাউলিংয়ের 'হ্যারি পটার' সিরিজের হারমায়োনি গ্রেঞ্জার হয়ে পর্দায় এসেছিলেন অভিনেত্রী। তখন বয়সে ছিলেন একেবারেই কাঁচা। কিন্তু এই এক চরিত্র দিয়েই জয় করেছিলেন সারা বিশ্বের হ্যারি পটার-ভক্তদের মন। ২০১৯ সালে 'লিটল উইমেন' ছবিতে তাঁকে শেষ দেখা গেছে। এরপর করোনায় আর কাজে ফেরেননি। তবে তিনি যে বসে থাকেননি, তার প্রমাণ মিলল ইনস্টাগ্রামে। ২৭ অক্টোবর সেখানে দুটি ছবি দিয়েছেন তিনি। তাতে দেখা গেল, মুভি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন এমা ওয়াটসন। আরেকটি ছবিতে রীতিমতো চিত্রগ্রাহকের ভূমিকায় দেখা গেছে তাঁকে। বোঝা গেল, করোনার অবসরটায় ক্যামেরার পেছনের কাজ শিখেছেন এই অভিনেত্রী। ওই দুই ছবির সঙ্গে দিয়েছেন চমৎকার পোস্ট। সেখানে জানালেন, 'লকডাউনে ক্যামেরার পেছনে থাকা এবং কীভাবে এটি কাজ করে, তা-ই শিখেছি। একজন তরুণ নারী হিসেবে আমি সব সময়ই ভাবি, সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো কারও পরিচালনায় নিজের অভিনয়শৈলী দেখানো। কিন্তু নিজের ও অন্যের গল্পগুলো বলতে পারার যোগ্যতা অর্জন করাটাও অসাধারণ।' ক্যামেরার সামনে থেকে পেছনে যাওয়ার মানে কি নতুন কিছু আসতে যাচ্ছে? সে সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। এমার এই নতুন রূপ দেখে তাঁর ভক্ত ও অনুরাগীরাও উচ্ছ্বসিত। একজন লিখেছেন, 'চালিয়ে যাও, মেয়ে।' অভিনেত্রী রিজ উইদারস্পুন লিখেছেন, 'হ্যাঁ, আমি এটা পছন্দ করি। চালিয়ে যাও, এমা।' একজন লিখেছেন, 'তুমি কী বানিয়েছ, তা দেখার আর তর সইছে না।'সেটাই এবার দেখার পালা। | 2 |
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ওমিক্রনের কারণে ঝুঁকিতে পড়বে উদীয়মান অর্থনীতিগুলো। ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার আরও পিছিয়ে যাবে। এ জন্য উদীয়মান অর্থনীতিগুলোকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। গতকাল সংস্থার পক্ষ থেকে এ রকম একটি পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশ উদীয়মান অর্থনীতি হলেও এ নিয়ে এখনই খুব বেশি ভয়ের কারণ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ওমিক্রনের সঙ্গে বাংলাদেশকে মানিয়ে চলতে হবে। ব্যবসা-বাণিজ্য সচল রাখতে হবে। কোনো কিছু বন্ধ করা চলবে না।আইএমএফ বলছে, ওমিক্রনের কারণে বিশ্বে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সম্ভাব্য কঠিন সময় মোকাবিলার প্রস্তুতি নেওয়া উচিত। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিও মন্থর হয়ে যাচ্ছে। ২৫ জানুয়ারি বৈশ্বিক অর্থনীতির বিষয়ে হালনাগাদ রিপোর্ট প্রকাশ করবে আইএমএফ। এর আগে সোমবার সংস্থাটি জানিয়েছে, মহামারির কারণে ক্ষতির শিকার অর্থনীতি পুনরুদ্ধারের কার্যক্রম চলতি বছর এবং আগামী বছরও অব্যাহত থাকবে।আইএমএফের অর্থনীতিবিদ স্টেফান ড্যানিঞ্জার, কেনেথ ক্যাঙ এবং হেলেন পোইরসন একটি ব্লগ পোস্টে লিখেছেন, করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। আর তাই উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সম্ভাব্য কঠিন সময়ের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। কারণ, করোনা মহামারির কারণে এসব দেশে মুদ্রাস্ফীতি এবং উল্লেখযোগ্যভাবে সরকারি ঋণ বৃদ্ধি পেয়েছে।সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সুদের হার আরও বাড়ানো হলে, উদীয়মান অনেক দেশের ডলার-নিয়ন্ত্রিত ঋণের খরচও বেড়ে যাবে। ওই সব দেশ মহামারির কারণে এমনিতেই অর্থনৈতিক পুনরুদ্ধারে পিছিয়ে রয়েছে। সামনে ব্যয়ের বোঝা বাড়বে।এ ব্যাপারে সৌদি আরব ও পাকিস্তানে আইএমএফের সাবেক আবাসিক পরিচালক, বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর আজকের পত্রিকাকে বলেন, 'ওমিক্রনের প্রভাব সারা বিশ্বে পড়তে শুরু করেছে। বাংলাদেশেও পড়বে। তবে বিষয় হলো এটা কতটুকু ক্ষতিকর হবে। দেখা যাচ্ছে যে, এটা অত ক্ষতিকর নয়। মৃত্যু যদি খুব বেশি না বাড়ে, তাহলে ভয়ের কারণ নেই। যতদূর সম্ভব অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে হবে। লকডাউন দিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ লকডাউন মানে না। উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করলে অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হয়। করোনাকে মেনেই চলতে হবে। কোনোভাবেই অর্থনীতিতে অচল করা যাবে না।'ব্যবসায়ীরাও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যকে বিধিনিষেধের বাইরে রাখার দাবি করে আসছেন। এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, 'করোনার সঙ্গেই আমাদের থাকতে হবে। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যদি সংক্রমণ খুব বেড়ে যায় তখন অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমাদের ব্যবসা-বাণিজ্য অর্থনীতি সবকিছু ব্যাংকনির্ভর। করোনাকে মেনে নিয়ে সব চালু রাখতে হবে, অন্যথায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, উদ্যোক্তারা ঋণখেলাপি হবে।'বিশ্লেষকেরা বলছেন, ওমিক্রনেও যাতে সবকিছু সচল রেখে চলা যায়, সেই প্রস্তুতি সরকারকে নিতে হবে। | 0 |
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। অপর সদস্যরা হলেন-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবির মিলন।আজ সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। বোর্ডে মাহবুব কবিরকে রাখা প্রসঙ্গে হাইকোর্টে বলেছেন, তাঁর সঙ্গে কথা বলেছি। কাজের প্রতি তাঁর আগ্রহ দেখে ভালো লেগেছে।মাহবুব কবির মিলন এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সময়ের জন্য ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। এ সময় তিনি খাদ্যে ভেজাল ও নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচিত হন। সর্বশেষ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। রেল বিভাগের অনিয়ম দূর করতে নানা উদ্যোগ গ্রহণের সময় গত বছরের ৬ আগস্ট তাঁকে ওএসডি করা হয়।এর আগে ইভ্যালি পরিচালনার জন্য ১২ অক্টোবর বোর্ড গঠন করে দেওয়ার কথা বলেন হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব, চার্টার্ড অ্যাকাউনটেন্ট ও একজন আইনজীবীকে কমিটিতে রাখার জন্য অভিমত ব্যক্ত করেন আদালত। এর জন্য নাম চাওয়া হয়।নির্দেশ অনুযায়ী ১৩ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান এবং ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীর নাম জমা দেয় বাণিজ্য মন্ত্রণালয়।গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে আদেশের ধারাবাহিকতায় হাইকোর্টে ১২ অক্টোবর এসব নথি দাখিল করা হয়।একজন ক্রেতা ইভ্যালিতে পণ্য অর্ডার করার পাঁচ মাস পরও তা বুঝে না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ই-ক্যাব, ভোক্তা অধিকারে বারবার অভিযোগ করেন। কিন্তু তাতে কোনও প্রতিকার না পাওয়ায় ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। ওই আবেদনের শুনানি নিয়ে ইভ্যালির সবধরনের সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। | 0 |
আইপিএলের ১১ তম আসরের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের ১৬৬ রান ছেলে খেলা বানিয়ে ফেলল পাঞ্জাব। ছেলে খেলা বানিয়ে ফেললেন কেএল রাহুল। মাত্র ১৪ বলে আইপিএলের দ্রুততম অর্ধশতক ছুঁয়েছেন তিনি। আর আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি২০ তে মাত্র তিন ওভারের আগেই ৫০ রান করার রেকর্ড গড়েছে দলটি। ব্যাট করতে এসে রাহুল যেন এটাকে গলির খেলার পরিণত করলেন। বোলারদের বানিয়ে ফেললেন আনাড়ি। মাত্র ২.৫ ওভারেই অর্ধশতক পেয়েছে তার দল পাঞ্জাব। একই সঙ্গে অর্ধশতক করে ব্যাট উঁচিয়ে ধরেছেন তিনিও। রাহুলের আগে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল পাঠান ও সুনীল নারাইনের। ২০১৪ সালে পাঠান ও ২০১৭ সালে নারাইন ১৫ বলে পঞ্চাশ রান করেন। পঞ্চাশ ছোঁয়ার পরেই অবশ্য রাহুল-ঝড় থেমেছে। অর্ধশতকের এক বল পরেই ফিরে যান তিনি। ১৬ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কায় নামের পাশে বসিয়েছেন ৫১ রান। পাঞ্জাব ম্যাচটি জিতেছে ছয় উইকেট এবং হাতে সাত বল রেখে। রাহুলের পরে পাঞ্জাবের হয়ে করুণ নায়ার ৩৩ বলে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলেছেন। দিল্লির হয়ে ভালো খেলেছেন কলকাতা থেকে এবছর দিল্লির অধিনায়কের দায়িত্ব পাওয়া গৌতম গাম্ভীর। তিনি ৪২ বলে ৫৫ রান করে আউট হন। | 12 |
রাজধানীর কাকরাইলে বাসায় ঢুকে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার সন্ধ্যায় রাজমনি পেক্ষগৃহের পশ্চিম পাশে তাদের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত শামসুন নাহার করিম (৪৬) ও ছেলে শাওন করিমের(১৮) মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত শামসুন নাহারের স্বামী আব্দুল করিমের আমদানি-রফতানির বাণিজ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। ছেলে শাওন এ বছর 'ও' লেভেল পরীক্ষা দিয়েছিল। তার মা গৃহিনী।কেন, কারা বাসায় ঢুকে মা-ছেলেকে হত্যা করেছে প্রাথমিকভাবে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা সে ধারণাও দিতে পারেনি। ঘটনার সময় বাসায় থাকা একজন কর্মী ও বাড়ির নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মা ও ছেলের হত্যার ধরন একই। দুই জনকেই গলা কেটে হত্যা করা হয়েছে। তবে শামসুন নাহারের মরদেহ পড়েছিল ছয়তলা বাড়ির পঞ্চমতলায়। ছেলের লাশ পড়েছিল চারতলার সিঁড়ির ওপরে।প্রতিবেশী শেখ মো. শামীম জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে তিনি চিৎকার শুনে ওই বাসায় যান। তখন সিঁড়িতে রক্ত গড়িয়ে পড়ছিল। চারতলায় উঠতেই রক্তাক্ত অবস্থায় শাওনকে পড়ে থাকতে দেখেন। এরপর পঞ্চম তলায় জায়নামাজের পাশে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পান।পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাসায় গৃহকর্মী রাশিদা বেগম ছিলেন। তিনি প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন, মাগরিবের আজানের সময় তিনি বাসায় আসেন। ওই সময় গৃহকর্ত্রী শামসুন নাহার দরজা খুলে দেন। তিনি রান্না ঘরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর বাসার ভেতর শব্দ পেয়ে বের হওয়ার চেষ্টা করে দেখেন বাইরে থেকে রান্না ঘরের দরজা বন্ধ। পরে তিনি চিৎকার দিলে দারোয়ান এসে দরজা খুলে দেয়।রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, তারা ঘটনা তদন্ত করছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্ত বা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন। কেন এমন হত্যাকাণ্ড তা জানতে স্বজনদের বক্তব্য নিচ্ছেন।স্থানীয় লোকজন জানায়, বাড়ির পঞ্চম তলায় ব্যবসায়ী আব্দুল করিম স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করলেও অপর তলাগুলো ভাড়া দেওয়া রয়েছে।বাসা থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধারের খবরে সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বাসা থেকে আলামত সংগ্রহ করেন।
| 6 |
রংপুরের তারাগঞ্জ উপজেলার আরিফুলরা চার ভাইবোন। চারজনই শিক্ষিত। ছোট ভাই হাফেজ আসিফ পাবনার একটি মসজিদে ইমামতি করেন। চার বছর আগে তিনি পাবনা থেকে আরিফুল ইসলামকে তিন জোড়া শৌখিন পাখি কিনে দিয়েছিলেন। পাখি দেখে বাবা আসাদুর রহমানের সে কী রাগ! বাবাকে বুঝিয়ে বাড়িতে পাখি পালন শুরু করেন আরিফুল। ছয় মাস পর যোগ হয় নতুন আরও দুই জোড়া পাখি। এরপরই শুরু হয় ডিম দেওয়া। পাঁচ জোড়া পাখি এক বছরে হয়ে দাঁড়ায় ২০ জোড়ায়। আরিফুল 'ভাই ভাই' নামে গড়ে তোলেন পাখির খামার। এখন তিনি পুরোদস্তুর খামারি। বর্তমানে প্রতি মাসে পাখি বিক্রি করে তাঁর আয় হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। তাঁর দেখানো পথে গ্রামের অনেক তরুণ-যুবক বাণিজ্যিকভাবে পাখি পালন শুরু করেছেন। উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে সয়ার ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে আরিফুলের বাড়ি। কাঁচা-পাকা পথ ধরে যেতে হয় তাঁর বাড়িতে। আরিফুলের বাড়িতে গিয়ে দেখা গেল, তিনি খামারে পাখি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কিছুক্ষণ পর খামার থেকে বেরিয়ে এলেন তিনি। এরপর পাখির খামার করার গল্প শোনালেন। আরিফুল ইসলাম জানান, তাঁরা এক বোন ও তিন ভাই। বাবা আসাদুর রহমান পেশায় কৃষক। তাঁদের সাত বিঘা জমি আছে। বড় ভাই আনিছুল ইসলাম জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন। আর ছোট ভাই হাফেজ আসিফ পাবনা সদর উপজেলার কলাবাগান মসজিদে ১০ বছর ধরে ইমামতি করেন। ২০১১ সালে মাস্টার্স শেষ করার পর আরিফুল চাকরির জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন। তিনি জানান, চাকরি না পেয়ে তিনি বাড়িতেই শুরু করেন চাষাবাদ। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি ছোট ভাই আসিফের কাছে পাবনায় বেড়াতে যান। সেখানে বড় বড় পাখির খামার দেখে উৎসাহিত হন তিনি। তাঁর উৎসাহ দেখে ছোট ভাই আসিফ পরিচিত এক খামারির কাছ থেকে ২ হাজার ৪০০ টাকায় তিন জোড়া শৌখিন বাজরিকা জাতের পাখি কিনে খামার করার পরামর্শ দেন। পাখি নিয়ে বাড়ি ফিরলে আরিফুলের বাবা রেগে যান। আরিফুলকে গালমন্দও করেন। পরে মুঠোফোনে ছোট ভাই আসিফ বাবাকে বোঝান। বাবা শান্ত হলে নিজ বাড়িতে খাঁচায় পাখি পালন শুরু করেন। ছয় মাস পর আরও দুই জোড়া ডায়মন্ড ডোভ জাতের পাখি কিনে আনেন। পাখি ডিম দেয়। ডিম থেকে বাচ্চা হয়। এভাবে বাড়তে থাকে আরিফুলের পাখির সংখ্যা। একসময় বাড়ির সামনে একটি ঘর তুলে গড়ে তোলেন পাখির খামার। আরিফুলের খামারে বর্তমানে বাজরিকা, ফিঞ্চ, মুনিয়া, ডায়মন্ড ডোভ জাতের ৭০ জোড়া পাখি রয়েছে। এসব পাখির অনবরত কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত থাকে। সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে ডিম থেকে বাচ্চা ফোটানোর পর তা বড় করা হয়। এরপর বয়স অনুযায়ী বিক্রি করা হয় বিভিন্ন দামে। আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, 'আমার খামারে বাজরিকা জাতের পাখি সবচেয়ে বেশি। এই পাখি বছরে চারবার ডিম দেয়। প্রতিবার ডিম দেয় ৫ থেকে ৭টি। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে ১৭ থেকে ১৮ দিন। বাচ্চার বয়স ৩০ থেকে ৩৫ দিন হলেই উড়তে পারে। প্রজননের উপযোগী হতে চার মাস সময় লাগে। অন্যান্য জাতের পাখিগুলোও প্রজননে কাছাকাছি সময় নেয়।' তিন মাস বয়সী বাজরিকা জাতের এক জোড়া পাখি ১ হাজার থেকে ১ হাজার ৩০০, ফিঞ্চ ৭০০ থেকে ৮০০, মুনিয়া ৫০০ থেকে ৬০০, ডায়মন্ড ডোভ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। পাখিকে খাবার হিসেবে দেওয়া হয় চিকন ধান, কাউন, চিনা ও সূর্যমুখী ফুলের বীজ। প্রতি মাসে একেক জোড়া পাখির জন্য ৫০ থেকে ৬০ টাকা খরচ হয়। বর্তমানে মাসে ৩০ জোড়া পাখি বিক্রি করে খরচ বাদে আরিফুলের মাসে ২০ থেকে ২২ হাজার টাকা আয় হয়। পাইকারেরা খামারে এসে পাখি কিনে নিয়ে যান। আরিফুলকে দেখে ওই গ্রামের যুবক সজীব হোসেন, হেলাল মিয়া, মিলন রহমান, এমদাদুল হক পাখির খামার করে বেকারত্ব ঘুচিয়েছেন। সজীবের খামারে এখন ১২ জোড়া পাখি রয়েছে। পাখির বাচ্চা বিক্রি করে মাসে তাঁর আয় হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। হেলাল মিয়াও পাখি বিক্রির চার মাসের আয়ের টাকায় একটি গাভি কিনেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান প্রথম আলোকে বলেন, 'আরিফুল ইসলাম আদর্শ খামারি। তিনি নিভৃত পল্লিতে শৌখিন পাখি পালন করে যে সাফল্য অর্জন করেছেন, তা অবিশ্বাস্য। দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য এটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। আমরা তাঁকে সব সময় সহযোগিতা করছি।' | 6 |
হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সময় চাওয়ায় রাজধানীর শ্যামলীর "আমার বাংলাদেশ হাসপাতাল" থেকে ৬ মাস বয়সী দুই যমজ শিশুকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে যমজ শিশুদের একজন মারা যান। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। র্যাব জানায়, যমজ শিশুদের মা আয়েশা বেগম বাদী হয়ে শুক্রবার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হাসপাতালের মালিক গোলাম সরোয়ার ও পরিচালক সোয়েব খানকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে গোলাম সরোয়ারকে আটক করা হয়েছে। খন্দকার আল মঈন জানান, ওই হাসপাতালটিতে নিয়মবহির্ভূত কার্যক্রম চলছিল। স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি পরিচালনায় যে নীতিমালা রয়েছে, তা মেনে চলছে কি-না তা দেখতে র্যাবের ম্যাজিস্ট্রেট এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটিতে যান। নিয়ম অনুযায়ী "আমার বাংলাদেশ হাসপাতালে" দুটি আইসিইউ বেড থাকার কথা। কিন্তু সেখানে রয়েছে ৬টি আইসিইউ। এরমধ্যে ভেন্টিলেটর রয়েছে মাত্র দুটিতে। করোনাভাইরাসের সময়ে আইসিইউ-এর চাহিদা থাকায় অধিক মুনাফার ফাঁদ হিসেবেই অনুমোদন ছাড়াই চলছিল অতিরিক্ত চারটি আইসিইউ। তিনি বলেন, "আমরা হাসপাতালের রোগী এবং তাদের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দালালের মাধ্যমে স্বনামধন্য হাসপাতাল থেকে এনআইসিইউ-আইসিইউ সাপোর্টের কথা বলে রোগীদের এই হাসপাতালে নিয়ে আসা হতো। পরবর্তীতে বিপুল পরিমাণ মুনাফা লাভের আশায় বড় বিল তৈরি করে দেওয়া হতো।" তিনি জানান, বিলিং যে সিস্টেম-ভাউচার দেওয়া, সেখানে কোনো বিল দেওয়া হয় না। মালিক যে বিল নির্ধারণ করতেন সেটাই নেওয়া হয়ে থাকে। কোন বিষয়ে কত টাকা নেওয়া যাবে। কোন পরীক্ষার কত খরচ সেই তালিকা ঝোলানো অবস্থায় পাওয়া যায়নি। ডাক্তার বাবদ, নার্স বাবদ-প্রতিটি বিষয়ে বিল ধরা হতো। পাশাপাশি ১৫% সার্ভিস চার্জ নেওয়া হতো। খন্দকার আল মঈন বলেন, "তারা দালালের মাধ্যমে জানতে পেরেছে ভুক্তভোগীর স্বামী সৌদি আরবে থাকেন। অনেক মুনাফা তাদের কাছ থেকে পাওয়া সম্ভব, এমন উচ্চাশা তাদের ছিল। যখন দেখলো ৪০ হাজার টাকার বেশি তিনি দিতে পারছেন না। সময় চাচ্ছে। আর রোগীর অবস্থাও কিছুটা সংকটাপন্ন ছিল। তাই জোর করে যমজ শিশুসহ মাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।" এদিকে ৭ জানুয়ারি বিকেলে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা এবং র্যাব-২ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন "আমার বাংলাদেশ হাসপাতাল"-এর মালিক মোহাম্মদ গোলাম সারোয়ার (৫৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবকে জানিয়েছেন, তার হাসপাতালে রোগী ভর্তির জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল নিয়োগ দেওয়া আছে। গত ২ জানুয়ারি দালাল সিন্ডিকেটের মাধ্যমেই যমজ শিশুকে ভর্তি করা হয়। র্যাবকে তিনি আরও জানান, গত ২০ থেকে ২২ বছর ধরে মোহাম্মদপুর, শ্যামলী, মুগদা, রাজারবাগ ও বাসাবো এলাকায় ৬টি হাসপাতাল পরিচালনা করে আসছেন। হাসপাতালগুলো হচ্ছে- ঢাকা ট্রমা, বাংলাদেশ ট্রমা হাসপাতাল, মমতাজ মেমোরিয়াল ডায়াগনস্টিক, আরাব ডায়াগনস্টিক, মোহাম্মদিয়া মেডিকেল সার্ভিসেস ও আমার বাংলাদেশ হাসপাতাল। এগুলোর মধ্যে আমার বাংলাদেশ হাসপাতাল বাদে সবই বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠার পর। | 6 |
সাকিব আল হাসান, বর্তমান বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার। ছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। কিন্তু সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে মাঠের বাইরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। জুয়াড়িদের প্রস্তাব গোপন করার অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে এর মধ্যে এক বছর রয়েছে স্থগিত নিষেধাজ্ঞা।
সাকিবে ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে আইসিসির পাঠানো ই-মেইলে বলা হয়েছে, সাকিবের পরিচিত কেউ জুয়াড়ি দীপক আগরওয়ালকে বাংলাদেশি বেশ কিছু ক্রিকেটারের ফোন নম্বর দিয়েছিল। তবে আইসিসি সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করবে কি-না তা নিয়েও সন্দেহ আছে। কেননা আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট স্বাধীন একটি সংস্থা। তদন্তের স্বার্থে তারা অনেক কিছু আইসিসির কাছেও প্রকাশ করতে বাধ্য নয়। তাই সাকিবের নির্বাসন কমিয়ে আনার ব্যাপারে আইসিসি কিংবা বিসিবির করণীয় আসলেই খুব সীমিত। সাকিবের ব্যাপারে আইসিসির পাঠানো ই-মেইল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতেও কিছুটা সময় নিতে চায় বিসিবি এবং সেটা করার পরই আগামী বোর্ডসভায় সাকিবকে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া যায়, সেটাও ঠিক করবে। আপাতত বিসিবির সামনে শাস্তি কমানোর একটি কেস স্টাডি রয়েছে, সেটা হল পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। যাকে পাঁচ বছরের শাস্তি ঘোষণার পর আইসিসি ছয় মাস আগেই মাঠে ফেরার অনুমতি দিয়েছিল। বিডি প্রতিদিন/কালাম | 12 |
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ ২০১৯ সালে খেলেছিল টাইগাররা। দুই বছর বাদে ফের একদিনের ক্রিকেটে খেলতে যাচ্ছে দুই দল। তবে এবারের সিরিজটি হলো ওয়ানডে সুপার লিগের ম্যাচ। ফলে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। আর তাই সিরিজটি জিতে নিতে চায় টাইগাররা। এজন্য গত কয়েক দিন ধরে কঠোর পরিশ্রম করছেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই বছর বাদে ওয়ানডে সিরিজ খেললেও গত মাসেই তাদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। সিরিজটি ১-০ ব্যবধানে হেরে তবেই দেশে ফিরতে হয়েছিল তাদের। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ওই সিরিজটি হয়েছিল ব্যাটিং স্বর্গ উইকেটে। ফলে পুরো সিরিজটিতে টাইগার বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। তবে এর মধ্যে ব্যতিক্রম ছিলেন পেসার তাসকিন আহমেদ। সিরিজটির প্রথম টেস্টে শুধু এক ইনিংসেই ব্যাট করেছিল শ্রীলঙ্কা। তারা ৮ উইকেট হারিয়ে ৬৪৮ রান করেছিল। এর মধ্যে তাসকিন সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে দ্বিতীয় টেস্টে তাসকিন দুই ইনিংস বল করে পাঁচটি উইকেট পেয়েছিলেন। এর মধ্যে প্রথম ইনিংসে চারটি। আর দ্বিতীয় ইনিংসে একটি উইকেট। পাল্লেকেলেতে হওয়া সেই সিরিজটিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তাসকিন। এখন প্রশ্ন হলো তাসকিন কি লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভালো করতে পারবেন কিনা। শ্রীলঙ্কার বিপক্ষে এ পেসার এখন পর্যন্ত মোট চারটি ওয়ানডে ম্যাচে খেলেছেন। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচগুলো খেলে মোট ছয়টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এর মধ্যে একটি ম্যাচে নিয়েছেন চারটি উইকেট। এখন সবার প্রত্যাশা তাসকিন যদি আজকের ম্যাচের একাদশে থাকেন তাহলে টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও জ্বলে উঠবেন তিনি। তাসকিন আহমেদ তার ক্যারিয়ারে সর্বশেষবার ওয়ানডে সিরিজ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে বাংলাদেশ এই গত মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। এই সিরিজের সবগুলো ম্যাচেই জায়গা হয়েছিল তাসকিনের। কিন্তু সিরিজটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তিন ম্যাচে মাত্র দুটি উইকেট শিকার করতে সমর্থ হয়েছিলেন। আর রান দেয়ার ক্ষেত্রেও বেশ খরুচে ছিলেন। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৭ রান দিয়ে কোনো উইকেট তুলে নিতে পারেননি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে সময় পার করে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যক্তিগতভাবে সাফল্য পেয়েছিলেন তিনি। এখন দেখার পালা লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কি করেন তিনি। | 12 |
বাল্যবিয়ে প্রতিরোধে নেত্রকোনায় সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা ব্র্যাক অফিসের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতামত তুলে ধরেন বক্তরা। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, ব্র্যাক সমন্বয়ক প্রবাল সাহাসহ অনেকেই। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর আমনুরায় স্থানান্তরের গুঞ্জনে এলাকায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ এলাকায় চলছে সমালোচনা।সাম্প্রতিক সময়ে রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তাদের ঘন ঘন এ রেলবন্দর পরিদর্শন গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ সম্প্রতি সংসদে আমনুরায় তা স্থানান্তরের দাবি জানানোয় এ বিষয়ে সমীক্ষা চলছে। এদিকে গুঞ্জন সামনে রেখে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণ নানা কর্মসূচি পালন করছে। এ ছাড়া আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।এ বিষয়ে রহনপুর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, 'এ রেলবন্দর চালু হওয়ার প্রায় ৩০ বছর হলেও তা আজও পূর্ণাঙ্গ বন্দরে পরিণত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে একটি মহল। অথচ এখানে একটি পূর্ণাঙ্গ রেলবন্দর করার যথেষ্ট জায়গা রয়েছে। এটি রহনপুর থেকে আমনুরায় স্থানান্তরের অপচেষ্টা অব্যাহত থাকলে এলাকার জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।'নাজমুল হুদা খান রুবেল আরও বলেন, 'এ রেলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে পণ্যসামগ্রী আমদানি ও নেপালে রপ্তানি করা হয়ে থাকে। সীমান্তবর্তী রেলস্টেশনেই সাধারণত কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা হয়ে থাকে।' প্রায় ৩০ কিলোমিটার দূরে এ সুবিধা পাওয়া কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। রাজস্ব আয় আরও বৃদ্ধির লক্ষ্যে এ বন্দরের অবকাঠামো উন্নয়নসহ আমদানিকারকদের ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া প্রয়োজন বলে তিনি জানান। এদিকে গত সোমবার পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সঙ্গে রেলবন্দর ও অন্য বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে। তিনি আরও বলেন, 'পূর্ণ রেলবন্দর করার দাবিতে এলাকায় মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে।'এদিকে রহনপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এ বন্দর থেকে পণ্যসামগ্রী পরিবহন করে রেলওয়ে প্রায় ২২ কোটি টাকা আয় করেছে।রেলবন্দর প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান বলেন, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে একটি পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন যোগদান করা পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে গত সোমবার রাজশাহী রেলভবন মিলনায়তনে মতবিনিময় করেছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ আমিনুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।মতবিনিময় সভায় পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, দাবির বিষয়ে তিনি আন্তরিক। রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। | 6 |
বলিউডের তিন সুন্দরী সম্প্রতি অর্জন করলেন 'ইনস্টাগ্রামার অব দ্য ইয়ার-২০১৯'। এরা হলেন- দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও সারা আলী খান। 'মোস্ট ফলোড অ্যাকাউন্ট' ক্যাটাগরিতে প্রিয়াঙ্কা চোপড়া, এনগেজড অ্যাকাউন্ট ক্যাটাগরিতে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি নির্বাচিত হয়েছেন। সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সারবিশ্বে ৩৯ মিলিয়ন মানুষ অনুসরণ করে। বিজয়ীরা তাদের স্টিকারস, স্টোরি, ফিড, লাইভ এবং আইজিটিভি ব্যবহার করে, ইনস্টাস্টাগ্রামকে সমৃদ্ধ করেন। তাদের কর্মকাণ্ড বিবেচনা করে প্রত্যেক বছর সেরা তিন বিজয়ী বেছে নেয় কর্তৃপক্ষ। এই অনন্য অর্জন বর্ণনা করতে গিয়ে দীপিকা বলেন, আমি ইনস্টাগ্রামে লাইভের জন্য প্রত্যেহ আসি এবং মজা করি। এটি করতে ভালোবাসি। সূত্র: নিউজ-১৮। | 2 |
দলের সদস্যরা তাকে মাস্টার বলে ডাকে। গত ১৫ বছরে অন্তত আটটি দুর্ধর্ষ ডাকাতির নেতৃত্ব দেওয়ায় এমন খেতাব পান সোহরাব হাওলাদার (৪৮)। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ১৯টি সোনার দোকানে ডাকাতির ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।গতকাল মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।গত বুধবার রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সোহরাবকে গ্রেপ্তার করা হয়। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, বরিশাল ও আশুলিয়ায় ডাকাতিতে জড়িত সোহরাব ডাকাত দলের প্রধান বলে জানিয়েছে সিআইডি। ধানমন্ডির রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্সের ডাকাতির পরিকল্পনাকারীও তিনি।গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে আশুলিয়া নয়ারহাট বাজারের ১৯টি স্বর্ণের দোকান থেকে কোটি টাকার মাল লুট হয়। এ ঘটনায় আশুলিয়া থানার মামলাটি তদন্ত করে সিআইডি।সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ওই লুটের ঘটনায় মঙ্গলবার গ্রেপ্তার সুমন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডাকাত সর্দার সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।আশুলিয়ার এই ডাকাতির ঘটনার তদন্তের সূত্র ধরেই রাপা প্লাজার স্বর্ণের দোকানে চুরির মামলার রহস্যের জট খোলা গেছে জানিয়ে ইমাম হোসেন বলেন, রাপা প্লাজার ডাকাতিতে সোহরাবের সম্পৃক্ততার কথা জানায় গ্রেপ্তার সহযোগীরা। রাপা প্লাজার ডাকাতি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪ জন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৩ জন। | 6 |
বাজেটে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। তবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'অর্থনীতির সব সূচকই ভালো অবস্থানে রয়েছে। জিডিপি প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি অর্থবছরে ৭ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হবে।'
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, 'চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ নির্ধারণ করা হয়েছে। তবে অর্থনীতির বর্তমান ধারা চলমান থাকলে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ হবে।'
মুস্তফা কামাল বলেন, 'জিডিপির ১ শতাংশ প্রবৃদ্ধি করতে হলে প্রয়োজন জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ। বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি আশা করা যায় না। আবার বিনিয়োগ কিছুটা কম হলেও প্রবৃদ্ধি অর্জনে মানবসম্পদের ওপর জোর দিতে হবে। বর্তমানে বিনিয়োগ হার জিডিপির ৩০ শতাংশ।'
সম্প্রতি ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্টের (অ্যাঙ্কটাড) প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, 'জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে মানবসম্পদ, মাথাপিছু আয় ও অর্থনৈতিক সক্ষমতা-এ তিন সূচকে নির্দিষ্ট স্কোর অর্জন করতে হয়। মানবসম্পদ সূচকে বাংলাদেশের বর্তমান স্কোর ৬৩ দশমিক ৮। জনমিতির হিসাবে (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) বাংলাদেশ সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। তাই এ সুযোগ কাজে লাগাতে পারলে ২০২১ সালের মধ্যেই এলডিসি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন সম্ভব হবে।'
মন্ত্রী বলেন, 'মানবসম্পদকে উন্নত দেশের সিঁড়ি করতে চায় সরকার। দেশের বর্তমান জনগোষ্ঠীর ৭৬ শতাংশ কর্মক্ষম। এ কর্মক্ষম জনগোষ্ঠীর সিংহভাগের গড় বয়স ২৬ বছর। দেশের উন্নয়নে আগামী ৪০ বছর তারা ভূমিকা রাখতে পারবে। এজন্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছুতে সরকার মানবসম্পদ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করছে। ভৌত অবকাঠামোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। এজন্য কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।'
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে তিনি বলেন, 'লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশের মধ্যে সীমিত রয়েছে। সাম্প্রতিক কয়েক মাসের মূল্যস্ফীতির হার গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। বেড়েছে এডিপি বাস্তবায়নের হার।'
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল-ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহম্মদ এবং সাধারন অর্থনীতি বিভাগের (জিইডি) সিনিয়র সদস্য ড. শামসুল আলম।
| 0 |
বাংলাদেশে উন্নত মানের রপ্তানিযোগ্য আনারসের জাত এমডি-২, জি-নাইন কলা, ডেলমন চা ও মাকাপুনো নারকেল উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন। এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ও ফিলিপাইন এর মধ্যে সমঝোতা স্মারক সই হবে । শুক্রবার (১১ মার্চ) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির সঙ্গে ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম ডি. ডারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ইতোমধ্যে ফিলিপাইন থেকে এমডি টু জাতের ৩ লাখ আনারসের চারা এনে চাষ শুরু হয়েছে। আরও ৪ লাখ চারা আনা প্রক্রিয়াধীন আছে। আগের চেয়ে আরও কম দামে ও সহজ শর্তে এ জাতের আনারসের চারা বাংলাদেশকে দেয়ার কথা জানান ফিলিপাইনের কৃষিমন্ত্রী। এছাড়া রপ্তানিযোগ্য সুস্বাদু জি-নাইন কলা, চা ও ধান চাষসহ কৃষিখাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হন দুই মন্ত্রী। দেশের কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম ডি. ডার বলেন, বাংলাদেশের কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিটিকাল উইল অ্যান্ড কমিটমেন্ট খুবই প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশের কৃষি, অর্থনীতি ও মানবসম্পদ এখন শক্ত অবস্থানে আছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাংলাদেশ থেকে আমের জাত ও ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ব্রি ধান-৮৯ নেয়ার জন্য ফিলিপাইনকে আহ্বান জানান এবং ফিলিপাইনে গোল্ডেন রাইস চাষের অভিজ্ঞতা জানতে চান। এ বিষয়ে ফিলিপাইনের মন্ত্রী জানান, তার দেশ ইতিমধ্যে গোল্ডেন রাইস চাষের অনুমোদন দিয়েছে। বীজ উৎপাদনের কাজ এখন চলছে। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে ও সহযোগিতা দেবে। | 6 |
এই বছর দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে ছিলেন তিনি। দীর্ঘ সময় পর এবার দুই দেশের গুরুত্বপূর্ণ শান্তি আলোচনাতেও একমাত্র নারী হিসেবে জায়গা নিয়েছেন। তিনি কিম ইয়ো জং। সম্মেলন উপলক্ষে আয়োজিত বৈঠকের টেবিলে বড় ভাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশেই বসেছিলেন। শুক্রবার আন্তঃকোরিয়ার সেই বৈঠকে ছয় সদস্যের মধ্যে তিনিই ছিলেন একমাত্র নারী। ভাই যখন বক্তৃতা দিচ্ছিলেন তখনও সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ৩০ বছরের ইয়ো জং। এই ঐতিহাসিক সম্মেলনকে বাস্তবে রূপ দিতে তিনি-ই মূলত কলকাঠি নেড়েছেন। ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হওয়ার পর কিম ইয়ো জং প্রথম সদস্য যিনি দক্ষিণ কোরিয়া সফর করেন। শীতকালীন সেই অলিম্পিকে দুই কোরিয়ার বৈরিতার অবসানের বার্তাও তিনি দিয়েছিলেন। কিম ইয়ো জং ভাই কিম জং উনের পক্ষ হয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের হাতে চিঠি তুলে দেন। যার মাধ্যমে
রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের যোগাযোগ শুরু হয়েছে। ২০১৪ ওয়ার্কার্স পার্টিতে ডেপুটি ডিরেক্টরের পদ পাওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। ওই বছরের শেষের দিকে ভাই অসুস্থ হওয়ার পর অল্প সময়ের জন্য দেশ চালানোর ভারও নিজের কাঁধে নিয়েছিলেন তিনি। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৮/ফারজানা | 3 |
সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মের অনুসারীদের বারুণী পূজা, স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার সোনারমোড় নামের স্থানে যমুনা নদীর পাড়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাগম হয় হাজারো মানুষের। স্থানীয় বাসিন্দা পরিতোষ কুমার মণ্ডল বলেন, যমুনা নদীর পাড়ে বারুণী পূজা উপলক্ষে বুধবার ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্ত সোনারমোড়ে যমুনা নদীর তীরে অবস্থিত বারুণী ঘাটে এসে স্নান করে পূজা করেন। এ ছাড়া যাঁদের মা-বাবা বা আত্মীয়স্বজন মারা গেছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় যজ্ঞ করে পিণ্ডদান করেন। বারুণী পূজা ও বারুণী স্নান উপলক্ষে বসে মেলা। মেলায় বিভিন্ন মিষ্টি, মাটির হাঁড়ি-পাতিল, দা-বঁটি, শীতলপাটি, বাঁশের তৈরি ঝাড়ু, চালুন, কুলা, শাঁখা-সিঁদুর, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকান বসে। পূজা ও মেলা পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক সুজন কুমার দাস, হিমাংশু মণ্ডল, সদস্যসচিব উৎপল কুমার মণ্ডল প্রমুখ। প্রচলিত আছে, গঙ্গাস্নান করে একমনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলে ঈশ্বর সব পাপ মোচন করে দেন এবং ঈশ্বরের অপার কৃপা লাভ করা যায়। পুরাণ অনুসারে, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রযোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। | 6 |
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোহান (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। শিশুটি বিনা চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ করেন স্বজনেরা। এ ঘটনায় শিশুটির চাচা নার্সকে মারধর শুরু করে, পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুটির চাচাকে আটক করে মারধরের অভিযোগ পাওয়া যায়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো তিনতলা ভবনের ২৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করে নিয়েছে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।নিহত রোহান জেলার মুক্তাগাছা উপজেলার মুজাহাটি গ্রামের মোহন মিয়ার ছেলে।এ বিষয়ে শিশুটির একজন আত্মীয় ফুয়াদ হোসেন বলেন, বিকেলের দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রোহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে চিকিৎসককে অনেক ডাকাডাকি করলেও কেউ আসেনি। পরে সুমি আক্তার নামে এক নার্স এলে তাকে মারধর করেন শিশু রোহানের চাচা সাব্বির মিয়া। এ ঘটনা দেখে অন্য চিকিৎসকেরা সাব্বির মিয়াকে মারধরের পর আটকে রাখেন।তিনি অভিযোগ তুলে বলেন, 'রোহান বিনা চিকিৎসায় মারা গেছে।'এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বলেন, 'অবহেলার কোনো ঘটনা ঘটেনি। চিকিৎসকেরা অপারেশন থিয়েটারে ছিল। পরে নার্স ওই শিশুর কাছে গেলে নিহতের স্বজনেরা তাঁকে মারধর করেন। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।'ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, 'রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁর পরিবারের লোকজনের সঙ্গে এই হাতাহাতির ঘটনা ঘটে। এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এ ঘটনায় রোগীর এক আত্মীয়কে হাসপাতালের পুলিশ ক্যাম্পে রাখা হয়। পরে উভয় পক্ষই বিষয়টি মীমাংসা করে নিয়েছে। এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।' | 6 |
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ সমাবেশ হয়।জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।এর আগে দলের চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে নেতা-কর্মীরা সমাবেশ করেন।সমাবেশে বক্তারা বলেন, ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছিল ১৫ টি। বেগম খালেদা জিয়ার নামে হয়েছিল ৪টি মামলা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর ক্ষমতার বলে তাঁর সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর খালেদা জিয়ার চারটি মামলাকে ৩৬টি বানানো হয়েছে। সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। | 6 |
পিরোজপুর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি আছেন। হাসপাতালে আজ বুধবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৭ জন। সেখানে শয্যার সংখ্যা ২৪। জেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আজ সকালে ডায়রিয়ায় আক্রান্ত ছয় মাস বয়সী চাঁদনী আক্তারকে তার বাবা সজল হাওলাদার হাসপাতালে ভর্তি করান। এরপর দেখা গেল ডায়রিয়া ওয়ার্ডে আর কোনো শয্যা খালি নেই। পরে মেঝেতে বিছানা পেতে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘদিন ধরে খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে। এসব পানি ব্যবহারের ফলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ ছাড়া বাসি, পচা খাবার খেয়েও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। আজ দুপুরে সরেজমিনে পিরোজপুর সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যায় ও মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। রোগীদের বিছানাপত্রের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, আছে দুর্গন্ধও। জেলা সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি বলেন, এক সপ্তাহ ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে রেখে এবং মেডিসিন ওয়ার্ডেও রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, পুরো জেলায় এক সপ্তাহে ৫৯৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৭৩৮ জন। এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেড়েছে। জেলার সাতটি উপজেলার মধ্যে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি। এক সপ্তাহে পিরোজপুর সদর হাসপাতালে ১৪১, নাজিরপুরে ২৮, নেছারাবাদে ১০৭, কাউখালীতে ২০, ভান্ডারিয়া ২৩৯, মঠবাড়িয়ায় ৫৮ জন রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তর্বিভাগ চালু না হওয়ায় সেখানে কোনো রোগী চিকিৎসা নিতে পারছেন না। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত ডায়রিয়ার জন্য ১৫টি শয্যা থাকে। তবে রোগী বেড়ে গেলে সাধারণ ওয়ার্ডে ও হাসপাতালের মেঝেতে রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হয়। কয়েকজন রোগী বলেন, হাসপাতালের পরিবেশ নোংরা। এখানে ডায়রিয়া চিকিৎসা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে। সদর হাসপাতালের নার্স মুহাদি হালদার বলেন, চারটি ওয়ার্ডের জন্য একজন পরিচ্ছন্নতাকর্মী আছেন। এ জন্য হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অসুবিধা হচ্ছে। | 6 |
স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের অবস্থা বেহাল। প্রকল্প শুরুর দুই বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি। ইয়ার্ড, ওজন সেতু, গুদাম, কার্যালয়সহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়নি। বর্তমানে স্থলবন্দর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে ছয়টি প্রকল্প আছে। এগুলোর মধ্যে পাঁচটি স্থলবন্দর উন্নয়ন প্রকল্প। অন্য প্রকল্পটি হলো স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ভবন নির্মাণ। তিন-চার বছর মেয়াদের এসব প্রকল্পের মধ্যে গত জুলাই মাস পর্যন্ত পাঁচটির অগ্রগতি ২০ শতাংশের কম। শুধু একটিতে ৪০ শতাংশের মতো কাজ এগিয়েছে। প্রকল্পগুলো শেষ করতে পর্যাপ্ত বরাদ্দও দেওয়া হচ্ছে না। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। এখনো জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় আগামী এক-দুই বছরের মধ্যে প্রকল্পগুলো শেষ করা কঠিন হবে বলে মনে করছেন স্থলবন্দর কর্তৃপক্ষ-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভারতের সঙ্গে সড়কপথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য বিলোনিয়া, ধানুয়া-কামালপুর, বাল্লা, গোবড়াকুল-কড়ইতলি এবং শেওলা, রামগড়, ভোমরা স্থলবন্দর উন্নয়নের প্রকল্প নেওয়া হয়। দেশজুড়ে ২৪টি স্থলবন্দর থাকলেও পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ১২টির কার্যক্রম চালু আছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকায় বাকিগুলোর কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। নানা জটিলতায় জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। তাই আগামী দু-এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা কঠিন হবে। তখন প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিকল্প নেই। ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য এসব স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান। তাঁর মতে, এসব স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে একদিকে ওই অঞ্চলে কর্মসংস্থান হতো, অন্যদিকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমত। বিলোনিয়া ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ করার লক্ষ্য নিয়ে ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর উন্নয়নে ৩৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির জমি অধিগ্রহণের পাশাপাশি ইয়ার্ড, ড্রেন, বিদ্যুৎ-সংযোগ, ওজন সেতু, কার্যালয়-এসব নির্মাণ করার কথা। কিন্তু গত এক বছরে জমি অধিগ্রহণই শেষ হয়নি। মাত্র সাড়ে ৭ কোটি টাকা খরচ হয়েছে। বাস্তবায়ন হার মাত্র ২০ শতাংশ। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা। অথচ চলতি অর্থবছরের এডিপিতে মাত্র সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধানুয়া-কামালপুর ২০১৮ সালের জুলাই মাসে জামালপুরের বকশীগঞ্জের এই স্থলবন্দরের উন্নয়নে প্রকল্পটি নেওয়া হয়। প্রায় ৬০ কোটি টাকার এই প্রকল্পে গত এক বছরে মাত্র দুই লাখ টাকা খরচ হয়েছে। আগামী জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে জমি অধিগ্রহণ, ইয়ার্ড, ড্রেন, বিদ্যুৎ-সংযোগ, ওজন সেতু, কার্যালয় নির্মাণ করতে হবে। কিন্তু চলতি বছরে বরাদ্দ দেওয়া হয়েছে চাহিদার অর্ধেকেরও কম, মাত্র ২৫ কোটি টাকা। বাল্লা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরটির উন্নয়নের জন্য ২০১৭ সালের জুলাই মাসে তিন বছর মেয়াদি ৪৯ কোটি টাকার প্রকল্প চলমান আছে। গত দুই বছরে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। এই সময়ে খরচ হয়েছে মাত্র সাত কোটি টাকা। বাস্তবায়ন হার মাত্র ১৪ শতাংশ। এই প্রকল্প আগামী জুন মাসে শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মাত্র ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গোবড়াকুল-কড়ইতলি ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুল-কড়ইতলি স্থলবন্দর উন্নয়ন প্রকল্পটির ১ শতাংশ অগ্রগতিও হয়নি গত দেড় বছরে। এই সময়ে মাত্র ৫ লাখ টাকা খরচ হয়েছে। জমি অধিগ্রহণের কাজ কেবলই শুরু হয়েছে। ৬৭ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ আছে মাত্র চার মাস। এই সময়ে জমি অধিগ্রহণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা সম্ভব নয়। তা ছাড়া পর্যাপ্ত বরাদ্দও নেই। এ বছরের এডিপিতে মাত্র ১৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মানে, অগ্রগতি যে হারে হচ্ছে, তাতে প্রকল্পটি শেষ করতে আরও কয়েক বছর লাগবে। শেওলা, ভোমরা ও রামগড় স্থলবন্দরের এই তিনটি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য ২০১৭ সালের জুলাই মাসে ৬৩০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির মেয়াদ ২০২১ সালের জুন মাস পর্যন্ত। গত জুলাই মাস পর্যন্ত সাড়ে ৩১ কোটি টাকা খরচ হয়েছে। বাস্তবায়নের হার মাত্র ৪০ শতাংশ। এই তিনটি স্থলবন্দরেরও জমি অধিগ্রহণ চলছে। অবশ্য প্রকল্পটির জন্য ইতিমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। শেওলা স্থলবন্দরের উন্নয়নের জন্য ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি দুটি স্থলবন্দরের উন্নয়নে এখনো দরপত্রই আহ্বান করা হয়নি। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ভবন নির্মাণের জন্য ২০১৬ সালের জুলাই মাসে সাড়ে ৩৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। গত তিন বছরে অগ্রগতি হলো, ভবন নির্মাণে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রকল্পের অগ্রগতি মাত্র ১৪ শতাংশ। মেয়াদের বাকি পাঁচ মাসে পুরো ভবন নির্মাণ করা সম্ভব নয়। | 0 |
বিসিএস নন-ক্যাডারদের জন্য স্বতন্ত্র বিধিমালার প্রয়োজন। দুটিকে (বিএসএস ক্যাডার-নন ক্যাডার) স্বতন্ত্র রাখা উচিত। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আইন অনুসরণ ছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ না দেওয়ার রিটে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এ অভিমত জানান।অধ্যাপক ফজলুল হক বলেন, এ বিষয়ে উচ্চ আদালতের একটা পরিচ্ছন্ন রায় দেওয়া উচিত। আদালত বিসিএস নন-ক্যাডারদের জন্য স্বতন্ত্র বিধিমালা করে দিতে পারেন। এ সময় আদালত বলেন, আমরা এ বিষয়ে দিক নির্দেশনা দিতে পারি।পরে আদালত থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের আবুল কাসেম ফজলুল হক বলেন, 'সরকারের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। জাতীয় স্বার্থে জাতীয়করণ করা খুবই ভালো কাজ। দ্বিতীয়ত, এটি একটি জটিল সমস্যা। কারণ বিসিএস পরীক্ষা দিয়ে যারা আসছেন এবং প্রাইভেট কলেজ থেকে যারা আসছেন তাদের চাকরিগত সুযোগ-সুবিধা, সিনিয়রিটি- এগুলো নিয়ে সমস্যা আছে। এ সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। কিন্তু এ সুযোগে সুপ্রিম কোর্টের একটা পরিচ্ছন্ন রায় দেওয়া উচিত।'তিনি বলেন, 'যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে আসবেন তাদের সিনিয়রিটি, সুযোগ-সুবিধা যথাসম্ভব অপরিবর্তিত রাখতে হবে। আর যারা নতুন আসছেন, তাদের মর্যাদা, আর্থিক সুযোগ-সুবিধা যতটা সম্ভব সরকার দেবে। কারণ তারা তো আগে থেকেই বঞ্চনার মধ্যে আছেন। সেই বঞ্চনা যেটুকু কাটানো যায়।'গত ৩০ নভেম্বর আইনজীবী-শিক্ষাবিদ তিনজনকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন হাইকোর্ট। নিয়োগ পাওয়া তিন অ্যামিকাস কিউরি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং আইনজীবী ব্যারিস্টার কামাল উল আলম। এ মামলায় অপর দুই অ্যামিকাস কিউরি আগামী ১৮ জানুয়ারি তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করবেন। আদালতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে করা রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।২০০০ সালে তৈরি করা আত্তীকরণ বিধিমালা অনুসরণ করে জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকরণ করে আসছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করছেন ক্যাডারভুক্ত শিক্ষকরা।
| 6 |
বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দূরত্ব কেটে গেছে বলে জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ রবিবার সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা জানান। কাদের মির্জা বলেন, নোয়াখালীর প্রশাসন একতরফা তাণ্ডব চালাচ্ছে। আমাকে ও আমার ভাই ওবায়দুল কাদেরকে সরিয়ে এখানে একরামের রাজত্ব কায়েম করতে চায়। ওবায়দুল কাদেরের সঙ্গে আমার কিছু দূরত্ব ছিল, তা কেটে গেছে। 'আমার ৯ তারিখ আমেরিকায় যাওয়ার কথা ছিল। আমি মরে গেলে এ দেশে চিকিৎসা করে মরে যাব। দরকার হলে যুক্তরাষ্ট্র যাব না। তাও এর শেষ দেখে ছাড়ব।' সমাবেশের আগে সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও থানার ওসি মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহারের দাবিতে কাদের মির্জার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার পশ্চিম পাড়ায় দিনমজুর শাহাবুদ্দিনের কিশোর ছেলে জীবনকে (১২) একটি টিয়া পাখি চুরির অভিযোগ এনে একই গ্রামের নূর ইসলাম গাছের সাথে ঝুলিয়ে নির্মমভাবে পিটিয়েছে। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ শুক্রবার ভাইরাল হয়। যা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিযুক্ত নূর ইসলামকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আমলসার গ্রামের বশির মৌলভীর ছেলে নুর ইসলাম একই গ্রামের দিনমজুর শাহাবুদ্দিনের শিশু ছেলে জীবনকে দিয়ে তার গাছের আম পাড়ায়। এদিকে পরদিন নুর ইসলামের পোষা একটি টিয়াপাখি হারিয়ে যায়। এতে নুর ইসলাম জীবনকে সন্দেহ করে তাকে ধরে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করে। এ ঘটনায় শাহাবুদ্দিন মামলা করতে বাড়ি থেকে বের হলে নূর ইসলামদের ভয়ভীতিতে বাড়ি ফিরে যেতে বাধ্য করে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার জানান, জীবনের পিতা শাহাবুদ্দিনের অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত নূর ইসলামকে আটক করা হয়েছে। বিডি প্রতিদিন/এএ | 6 |
গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটির দাবিতে বিক্ষোভরত হা-মীম গ্রুপের পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের লাঠিচার্জ ও শটগানের গুলিতে বেশকয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ মে) সকাল ১১টার দিকে টঙ্গী নিশাতনগর মেইলগেট হা-মীম গ্রুপের সিসিএল নামে পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। জানা যায়, টঙ্গীর মিলগেট এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মহাসড়কের দু'পাশে কয়েক কিলোমিটার যানজটের তৈরি হয়। প্রায় আধ ঘন্টা অবরোধ থাকার পর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পুলিশও জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বর্ধিত ১০ দিনের ছুটি দাবি করে আন্দোলনরত শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে আন্দোলন ত্যাগ করে শ্রমিকরা। আহতরা জানায়, সাধারণত ঈদের ছুটির ২-৩দিন আগেই ছুটির নোটিশ টানিয়ে দেওয়া হয়। তবে এবার তাদের কারখানায় কবে থেকে কতদিন ছুটি দেওয়া হবে তা এখনও কোনো নোটিশ টানানো হয়নি। এজন্য আজ শ্রমিকরা সকালে কারখানায় গেলেও সকাল সাড়ে ১০টার দিকে কাজ বন্ধ করে কারখানার নিচেই অবস্থান নেয়। এসময় মালিকপক্ষ সাত দিনের ছুটির ঘোষণা করলেও শ্রমিকদের পক্ষ থেকে ১০দিনের ছুটির দাবি জানানো হয়। পরে দাবি না মানায় কারখানার নিচেই অবস্থান করে আন্দোলন করছিল তারা। শ্রমিকরা দাবি করেন, এর মধ্যে তাদের একজন শ্রমিক কারখানা থেকে বের হয়ে রাস্তায় গেলে পুলিশ তাকে আহত করে। পরে মাথায় আঘাত পাওয়া ওই শ্রমিককে নিয়া তারা সবাই রাস্তায় পুলিশের কাছে গিয়ে এর জবাব চাইলে তখন পুলিশ তাদের উপর চড়াও হয়। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজন সৃষ্টি হলে পুলিশ গেটের সামনে শটগানের গুলি চালায়। এতে তাদের প্রায় অর্ধশত শ্রমিক আহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১টার দিকে আহত ৯ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়। তারা হলেন- মিজানুর রহমন (২২), মামুন মিয়া (২৫), রনি ইসলাম (২৪), জাহিদ হোসেন (২৬), সোহেল রানা (২২), রুবেল মিয়া (২২), রুবেল হোসেন (২৪), হাসান (২৬) , ইমরান হোসেন (১৯)। | 6 |
খুলনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাগালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হাবিবুল্লাহ গাজী (৪২), তার স্ত্রী বিউটি (৩৫) ও সপ্তম শ্রেণির মেয়ে টুনি (১৩)। নিহত হাবিবুল্লাহ গাজী একই এলাকার আব্দুল মাজেদ গাজীর ছেলে। বামিয়া গ্রামের ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, সকাল ৭টার দিকে স্থানীয় দুজন ব্যক্তি বাগালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ দেখতে পান। নিহতের মধ্যে হাবিবুল্লাহর সমস্ত শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অস্ত্রের আঘাতে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার হাত-পা বাধা ছিল। এছাড়া তার মেয়ে টুনির কপালেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হাবিবুল্লাহ কৃষিকাজ ও রাজমিস্ত্রির জোগালের কাজ করতেন। স্থানীয় লোকজন জানান, গ্রামের লোকজন ওই পুকুরের পানি বিভিন্ন কাজে ব্যবহার করেন। সকালে একজন পুকুর থেকে পানি নেওয়ার সময় মরদেহগুলো ভাসতে দেখেন। পুলিশ জানায়, হাবিবুল্লাহর বাড়ির দরজা-জানালা ভাঙ্গা এবং ঘরে রক্তের দাগ রয়েছে। দরিদ্র ওই পরিবারের বাড়ি থেকে লুট করার মতো তেমন কোনো মালামাল নেই। ধর্ষণের পর এই হত্যাকাণ্ড ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ আরও জানায়, নিহত হাবিবুল্লার হাত-পা বাঁধা ছিল এবং তার স্ত্রী ও মেয়ের জামা কাপড় ছেঁড়া ছিলো। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মো শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে, কী কারণে এবং কারা এমন ঘটনা ঘটিয়েছে এখনো জানতে পারিনি। ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। | 6 |
জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটের তফসিল কাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি জানান, আগামী ১৭ অক্টোবর এই দুই আসনে ভোট হওয়ার কথা আগেই জানানো হয়েছিল। এখন কেবল বিস্তারিত তফসিল দেওয়া হবে। মো. আলমগীর বলেন, আগামী ১৭ অক্টোবর আসন দু'টিতে ভোট হবে সে কথা আমরা আগেই জানিয়েছি। আজ বৃহস্পতিবার বিস্তারিত তফসিল দেবো । এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপলি নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দে সময়সূচি জানানো হবে। ৬ মে বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি ওইদিন শূন্য হয়। সে অনুযায়ী, নব্বই দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আগামী অক্টোবর থেকেই পৌরসভার বিভিন্ন নির্বাচন শুরু করা হবে। যে নির্বাচন বন্ধ হয়ে আছে, বা আইনি জটিলতা আছে সেগুলো নিয়েও আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। এছাড়া ইউনিয়ন পরিষদের স্থগিত বা উপ-নির্বাচনগুলোও সময়ের মধ্যে করে ফেলা হবে। তিনি বলেন, আগামী অক্টোবর থেকে যথারীতি সকল নির্বাচনই করা হবে। করোনা পরিস্থিতি যদি বর্তমান অবস্থা থেকে অবনতি না ঘটে তবে, কোনো নির্বাচন আর পেছানো হবে না। যখন যে নির্বাচনের সময় হবে, তখনই সেটা সম্পন্ন করে ফেলবো আমরা। | 6 |
২০২৪ সালের মধ্যে বাংলাদেশে হুন্দাই এর যাত্রীবাহী গাড়ি তৈরি হবে। এর ফলে দেশেই তুলনামূলক কমমূল্যে পাওয়া যাবে বিদেশি ব্রান্ডের গাড়ি। এ লক্ষ্যে হুন্দাই এবং ফেয়ার টেকনোলজি যৌথভাবে বাংলাদেশে হুন্দাই যাত্রীবাহী যানবাহন উৎপাদন কারখানা গড়ে তুলছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এ কারখানা স্থাপন করা হবে। রবিবার (৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের হুন্দাই থ্রি এস সেন্টারে ফেয়ার গ্রুপ আয়োজিত ফেয়ার টেকনোলজিস-হুন্ডাই 'থ্রি এস সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমল আল মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ.বি. তাজুল ইসলাম (অব:)। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। এতে অন্যদের মধ্যে ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুতাসিম দয়ান এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) হামিদ আর চৌধুরী উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিচ্ছেন। ফলে এখন থেকে দেশেই বিক্রয়, বিক্রয় পরবর্তী সেবা এবং খুচরা যন্ত্রাংশ ক্রয়ের সুবিধা পাবেন গাড়ি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের গ্রাহকেরা। | 6 |
২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আসন্ন। নানা দেশের নানা ঘরানার ছবির পসরা মেলে ধরবে এবারের উৎসব। তবে আকর্ষণের কেন্দ্রে থাকতে পারে চলচ্চিত্রের দুই মহারথীর সিনেমা। এবার জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু ও ফরাসি পরিচালক জ্যঁ লুক গদারের সিনেমা দেখানো হবে। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এমনটাই বলা হয়েছে। 'রেট্রোস্পেকটিভ' শাখায় ওজুর পাঁচটি ছবি 'টোকিও স্টোরি', 'টোকিও টোয়াইলাইট', 'ইকুইনক্স ফ্লাওয়ার', 'লেট অটাম' ও 'অ্যান অটাম আফটারনুন' দেখানো হবে। 'ট্রিবিউট' শাখায় দেখানো হবে ফরাসি চলচ্চিত্রকার জ্যঁ লুক গদারের 'পিয়েরে লে ফু' ও 'ব্রেথলেস' ছবি দুটি। ফরাসি নবতরঙ্গ আন্দোলনের অন্যতম অভিনেতা জঁ পল বেলমন্দো। পঞ্চাশ ও ষাটের দশকে ফরাসি চলচ্চিত্রে নবতরঙ্গ আন্দোলনে তাঁর নামও জ্বলে ওঠে। গত বছর মারা যান এই বিখ্যাত অভিনেতা। মূলত তাঁকে শ্রদ্ধা জানাতেই এই দুটি ছবি রাখা হয়েছে বলে জানিয়েছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ৭০টি দেশের ২২৫টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে ৫টি, ট্রিবিউটে ২টি, বাংলাদেশ প্যানোরমাতে ৯টি, ওয়াইড অ্যাঙ্গেলে ৬টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭টি, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭টি, স্পিরিচুয়াল সেকশনে ২৯টি, চিলড্রেন ফিল্ম সেশনে ১৮টি, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি সিনেমা দেখানো হবে। সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীন ও সৃজনশীল নির্মাতাদের ছবিকে প্রাধান্য দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসব পরিচালক বলেন, 'আমরা ইনডিপেনডেন্ট ও আর্টিস্টিক ফিল্মমেকারদের ছবিগুলো বাছাই করার চেষ্টা করেছি। তবে সব ছবি যে একই মানের হবে এমনটি নয়। তবে আমরা বিশেষভাবে ইনডিপেনডেন্ট ও আর্টিস্টিক ছবিকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।' উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে মারি ইভানোভার প্রথম ছবি 'দ্য অ্যাঙ্গার'। এ বছর বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত সিনেমা আছে। এশিয়ান ফিল্ম কম্পিটিশনে দেখানো হবে ভারতের তামিল ভাষার ছবি পি এস বিনোথরাজের 'পেবলস'। ছবিটি রটারডম চলচ্চিত্র উৎসবে টাইগার অ্যাওয়ার্ড জিতেছে। প্রযোজনায় তামিল তারকা নয়নতারা ও ভিগনেশ শিব। আছে ইরানের মোহাম্মদ হোসেইন মাহদাভিয়ানের 'ওয়ালনাট ট্রি'। ছবির পরিচালক ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পায়। তরিনো চলচ্চিত্র উৎসবের সেরা ছবি কাভেহ মাজাহেরির 'বোটক্স' দেখা যাবে এই উৎসবে। এই বিভাগে ইন্দ্রনীল রায় চৌধুরীর 'মায়ার জঞ্জাল'ও দেখানো হবে। এ ছাড়া বিভিন্ন শাখায় এমন কিছু ছবি আছে, যা বুসান, সিঙ্গাপুর, সাংহাই, কারলোভি ভ্যারিসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। আছে নূরুল আলম আতিকের 'লাল মোরগের ঝুঁটি', প্রসূন রহমানের 'ঢাকা ড্রিম', সাইদুল আনাম টুটুলের 'কালবেলা', এন রাশেদ চৌধুরীর 'চন্দ্রাবতী কথা', শবনম ফেরদৌসীর 'আজব কারখানা' ইত্যাদি।এ বছর নতুন একটি শাখা খোলা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল নামে। মূলত মেধাবী নির্মাতাদের ছবি দেখাতে করা হয়েছে এই বিভাগ। এই শাখায় দেখানো হবে জার্মানিপ্রবাসী বাংলাদেশি চলচ্চিত্রকার শাহীন দিল-রিয়াজের ছয়টি প্রামাণ্য চলচ্চিত্র। এ প্রসঙ্গে উৎসব পরিচালক বলেন, 'অনেক মেধাবী ও যোগ্য চলচ্চিত্র নির্মাতা রয়েছেন, যাঁরা পাদপ্রদীপের আলোয় আসতে পারেননি বা হয়ে ওঠেনি, তাঁদের ওপর আলোকপাত করাই এই বিভাগের উদ্দেশ্য।' এই নির্মাতার সব কটি ছবি দেখা যাবে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এবারেও থাকছে 'চলচ্চিত্রে নারীর ভূমিকা' শীর্ষক সেমিনার। দুই দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হবে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে। দ্বিতীয় দিনে আলোচনা হবে 'রেহানা মরিয়ম নূর: আ ফেমিনিস্ট স্টোরি অ্যাজ টোল্ড বাই মেন উইথ ভিশন' বিষয়ে। উৎসবটি শুধু ছবি প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়। উদীয়মান চলচ্চিত্রকারদের সহযোগিতা করতে তৈরি করা হয়েছে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব। এবার ১১টি প্রকল্প স্থান পেয়েছে। সেখান থেকে তিনটি প্রকল্পকে পুরস্কার দেওয়া হবে। আর ১১ জনকে নিয়ে হবে চার দিনের কর্মশালা।এবারও জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজে ছবি দেখা যাবে। শুধু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছবি দেখতে ৫০ টাকার টিকিট কাটতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ছবি দেখতে পারবেন। | 2 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম ''বঙ্গবন্ধু চেয়ার'' হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক সনৎ কুমার সাহা। রবীন্দ্র গবেষক সনৎ কুমার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। আগামী দুই বছরের জন্য তাকে এ পদের জন্য মনোনীত করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিশিষ্ট অর্থনীতিবীদ ও রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে অবসর নেন। ২০১০ সাল থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য। প্রবন্ধ রচনায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৫ সালে একুশে পদক লাভ করেন। রেজিস্ট্রার আবদুস সালাম বলেন, ''বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে 'বঙ্গবন্ধু চেয়ার' পদটি সৃষ্টি করা হয়েছে। যে ব্যক্তি এই পদে নিযুক্ত হবেন তার মূল কাজ যে গবেষণা হবে তা বলাই বাহুল্য।'' | 6 |
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দক্ষতা ও সততার সাথে কাজ করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যাবার জন্য আমাদের সেবার মান আরও বৃদ্ধি করা প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে কাজ করার সময় এখন, ডিজিটাল পদ্ধতি কাজ সহজ করে দিয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজ করার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি বিশ্বাস করি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধিনস্থ সব ডিপার্টমেন্ট দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। রবিবার (২৮ জুন) বাণিজ্যমন্ত্রী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অধিনস্থ দপ্তর/সংস্থাসমুহের সাথে 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরষ্কার বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরষ্কার প্রদানের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারিদের কাজে উৎসাহ প্রদান করছে। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এজন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আজ যে চুক্তি স্বাক্ষরিত হলো এর সাথে সামনজস্য রেখে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সফলভাবে কাজ করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করেছে। প্রতিটি অফিসে সেবার মান বৃদ্ধির জন্য সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করেছে। এর মাধ্যমে একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি'র উপস্থিতিতে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের স্বাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমুহের পরিদপ্তরে নিবন্ধক শেখ সোয়েবুল আলম, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক সোলায়মান খান, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান। ২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম এবং কম্পিউটার অপারেটর তানজিনা হক। বাণিজ্যমন্ত্রী পুরষ্কার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। | 6 |
গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দের (৭০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জানাজা শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মফিজুন নূর খোকা।উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দ বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। | 6 |
যশোরে সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস মিলছে না। ভোক্তারা বলছেন, সরকার ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করে দিলেও ১ হাজার ৪৫০ টাকায় কিনতে হচ্ছে।বিক্রেতারা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ না করায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।এদিকে আমদানিকারক ও পরিবেশকেরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসবাহী জাহাজ আটকে আছে। তা ছাড়া আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে গ্যাসের দাম আরও বাড়তে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।যশোরের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালের ২ ডিসেম্বর সরকার গ্যাসের দাম নির্ধারণ করে দেয়। সে সময় ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২২৮ টাকা। প্রায় তিন মাস বিক্রেতারা সরকার নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রি করে আসছিলেন, কিন্তু হঠাৎ করেই চলতি বছরের ১ মার্চ থেকে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ২০০-২২০ টাকা পর্যন্ত বেড়ে যায়। পরে ৩ মার্চ সরকার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে ১ হাজার ৩৯১ টাকা। এরপরও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৫০-৬০ টাকা বেশি নেওয়া হচ্ছে দাম।শামীম হোসেন নামের এক হোটেল মালিক বলেন, '২৮ ফেব্রুয়ারি হোটেলের জন্য ১ হাজার ২৪০ টাকায় ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডার নিই। অথচ গত বৃহস্পতিবার সেই সিলিন্ডার কিনতে হয়েছে ১ হাজার ৪৪০ টাকায়। মাসে আমার হোটেলে অন্তত ১২-১৪টি গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন হয়। দাম যদি এমনই থাকে তাহলে আমাকে প্রতি মাসে অতিরিক্ত ২ হাজার ৪০০-২ হাজার ৮০০ টাকা গুনতে হবে।'রিয়াজুল কবীর নামের আরেক ক্রেতা বলেন, '১ মার্চ গ্যাস কিনতে আমাকে চারটি দোকান ঘুরতে হয়েছে। দোকানে সিলিন্ডার থাকার পরও নেই জানিয়ে দোকানিরা বিক্রি করেননি। অবশেষে ১ হাজার ৪০০ টাকা দিয়ে একটি ১২ কেজির সিলিন্ডার পেয়েছিলাম। পরে শুনেছি, দাম আরও ৫০ টাকা বেড়েছে।'রফিকুল ইসলাম নামের এক দোকানি বলেন, 'গত বছরের শেষের দিক থেকেই গ্যাসের দাম বাড়বে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। এরপর ওই বছরের ২৮ ডিসেম্বর থেকেই বিভিন্ন গ্যাস কোম্পানির প্রতিনিধিরা তাঁদের ফোন বন্ধ করে দেন। এদিকে চাহিদা থাকায় দোকানে স্টক করে রাখা সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছিল। আমরা কি করব বুঝতে পারছিলাম না। কিছুদিন পর গ্যাস কোম্পানির প্রতিনিধিরা বললেন, গ্যাস আসছে না। নতুন চালান নিতে হলে আমাদের অতিরিক্ত ১৫০ টাকা দিতে হবে। পরে ৩ মার্চ সরকার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে দেয় ১ হাজার ৩৯১ টাকা। আমরা সে অনুযায়ী দাম নিচ্ছি।'ইমরান হোসেন নামের আরেক গ্যাস বিক্রেতা বলেন, '৫ বছরের মধ্যে যশোরে সর্বোচ্চ দামে গ্যাস বিকিকিনি হচ্ছে। বর্তমানে ডিপো থেকে গ্যাস আসার পর ১২ কেজির একটি সিলিন্ডার আনুষঙ্গিক খরচসহ ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে।'যশোর জ্বালানি গ্যাস ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন বলেন, 'ডিপো ও কোম্পানি প্রতিনিধিরা আমাদের বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সমুদ্র পথে জ্বালানি তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে থাকায় তাঁরা সরবরাহ পাচ্ছেন না।' | 6 |
আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও বিজিবি সেক্টর মাঠে অবতরণ করে। সেখানে তিনি মোট ৬৬ টি প্রকল্পের উদ্বোধন করবেন। জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীরা বড়মাঠে আসতে শুরু করেছেন। ট্রাক, মিনিবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ও হেঁটে মানুষ জনসভায় আসছেন। জয় বাংলা স্লোগান দিতে দিতে এবং বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে আসছেন অনেকে। এসময় কেন্দ্রীয় ও স্থানীয় আ.লীগ নেতারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সময় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে পুরো শহর ব্যানার, ফেস্টুন, তোরণ ও রঙিন আলোয় সাজানো হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সুসজ্জিত করে গোলচত্বর সাজিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এক কথায় প্রধানমন্ত্রীকে বরণ করতে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। | 6 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রমজানে নিত্যপণ্যের দাম টিসিবি (সরকারের প্রতিষ্ঠান) বাড়িয়ে দিয়েছে। বরাবরের মত এবারও সিন্ডিকেট দাম বাড়িয়েছে। আমাদের সময় ছিল না তা বলবো না। সব সময় ছিল তবে নিয়ন্ত্রণ করতে হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আগে রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করতো সাধারণ মানুষের ক্রয়, সীমায় রাখার চেষ্টা করতো। এবার সেই টিসিবি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। রমজানকে সামনে রেখে সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর, সব কিছুর দাম এখন ক্রয় সীমার বাইরে। তিনি বলেন, সরকার ২০০৮ সালে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আর এখন চালের দাম কত সবাই জানে। এটার একটা উদ্যোগও তারা নিয়েছিলো, তবে সাধারণ মানুষ নয় আওয়ামী লীগের লোকজন এর সুবিধা পেয়েছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কল্যাণে তাদের কোনো কার্যক্রম নেই। জনগণের কল্যাণের চিন্তা তারা করে না। ফখরুল বলেন, সরকার লকডাউনের নামে অকার্যকর শাটডাউন তৈরি করেছে। কিসের লকডাউন? লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলোতে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছে। কাজ ও খাদ্য নিরাপত্তার অভাবে এসব মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লকডাউনের বিরোধীতা করছি না, আমরা বলছি অকার্যকর একটা শাটডাউন এটা। যে যেভাবে পারছে যাচ্ছে। পোশাক কারখানা খোলা রাখছে অথচ ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। কোনো রোডম্যাপ নেই। এই যে ৭ দিন লকডাউন তার পরে কি হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে, এক দলীয় শাসনের কারণে এডমিনিস্ট্রেশনসহ কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিএনপির লোকজন, যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দুশাসনে সবাই নিঃশ্ব হয়ে গেছে। সারা দেশে এ করুণ চিত্র। যারা ঢাকা শহরে মোটর সাইকেলে রাইডিং করে তারা গ্রাম থেকে এসেছে একটু আয়ের আসায়। তাদেরও আজ আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ২৬ মার্চ কে কেন্দ্র করে সরকার যা ঘটিয়েছে সেটা কে পুঁজি করে সরকার বিরোধী দলকে নিশ্চিন্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন করছে। বাক স্বাধীনতার অধিকার সবার আছে, অথচ সরকার বিরোধী মত দমন করতে একের পর এক আইন করছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোথাও কোনো সরকার টিকে থাকতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, এমন নজির ইতিহাসে কোথাও নাই এ সরকারও টিকে থাকতে পারবে না। আমরা আবারও আহ্বান জানাই জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। জনগণের অধিকার হরণ করে কেউ টিকে থাকতে পারে নি। খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, সারা দেশের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা সব সময় খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি চাই। তিনি বলেন, করোনা মোকাবিলায় আমরা সব সময় বলছি একটা জাতীয় কমিটি করেন সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়ে। সেটা সরকার করছে না, করবে না, কারণ এটা করলে তো তাদের যে লুটপাট, দুর্নীতি সেটা বন্ধ হয়ে যাবে। | 6 |
ভক্ত ও তারকার মধ্যে যোগাযোগের সেতু হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তারকাদের তাই ভক্তদের সঙ্গে কিছু শেয়ার করতে হলে টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক হয়ে ওঠে প্রধান বাহন। এমনকি প্রেম, বিয়ে ও মা হওয়ার খবরও এখানেই দেন তাঁরা। ইনস্টাগ্রামে নিজেদের প্রেমের খবর জানানো তারকাদের নিয়ে থাকল আজকের আয়োজন। | 2 |
সাত ধাপে শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এতে বড় ব্যবধানের জয় নিয়ে আবারো দিল্লি দখলে রেখেছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই নির্বাচন আর ফলাফলকে কিভাবে দেখছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি? তিনি কয়েকদিন আগে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার তথা নির্বাচন কমিশনারদের প্রশংসা করে বলেছিলেন, 'যদি গণতন্ত্র সফল হয়ে থাকে, তার বড় কারণ হল সুকুমার সেন থেকে বর্তমান নির্বাচন কমিশনার পর্যন্ত নির্বাচন কমিশনারদের সঠিক ভোট পরিচালনা।' বিরোধীরা যখন এ বারের ভোটে মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন বাবুল সুপ্রিয়-সহ বিজেপি'র নেতারা আজ সেই মন্তব্যকে অস্ত্র করেন। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে ভোটপ্রচার এক দিন আগেই বন্ধ করে দিয়েছিল কমিশন। কমিশনের এই সাংবিধানিক ক্ষমতার কথাও মনে করিয়ে দিয়েছিলেন প্রণব। সব মিলিয়ে বিড়ম্বনায় পড়তে হয় কংগ্রেসকে। দলের নেতা রাজীব শুক্ল আজ বলেন, 'প্রণববাবু সাবেক রাষ্ট্রপতি হিসেবে নিজের মত জানিয়েছেন।' তবে এখন আগের বক্তব্য থেকে সরে এসেছেন প্রণব। একটি বিবৃতিতে তিনি বলেছেন, 'ভোটারদের রায়ে কারচুপির অভিযোগ নিয়ে খবরে আমি উদ্বিগ্ন। ইভিএমের নিরাপত্তা কমিশনের দায়িত্ব। গণতন্ত্রের ভিতকে চ্যালেঞ্জ জানাতে পারে, এমন কোনও জল্পনাকে জায়গা দেওয়া উচিত নয়। জনগণের রায় সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার দায়িত্ব এক্ষেত্রে কমিশনের উপরেই বর্তায়। তাদের অবশ্যই তা করতে হবে।' ঘটনাচক্রে এই বিবৃতি যখন প্রকাশিত হয়, তখন বিরোধী দলের নেতারা মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। ডেরেক ও'ব্রায়েনরা বিবৃতিটি কমিশনারদের পড়ে শোনান। জবাবে অবশ্য মুখ্য নির্বাচন কমিশনার বাক্য ব্যয় করেননি বলে সূত্রের খবর। পরে কমিশন বিবৃতি দিয়ে ইভিএমে কারচুপির অভিযোগ খারিজ করে। এখন প্রশ্ন উঠেছে, প্রণবের দু'দিনের মন্তব্য কি পরস্পরবিরোধী নয়? প্রণব কমিশনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সোমবার বলেছিলেন, খারাপ কর্মীরাই যন্ত্রপাতি নিয়ে নালিশ করে। আর আজ বলেছেন, 'কর্মীরাই ঠিক করে, কীভাবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কাজ করবে।' | 3 |
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার রাতে টাউনসভিলের রাস্তা দিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্ট গেলে এই বিপত্তি ঘটে। তাই রবিবার (১৫ মে) সকালে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারকে শ্রদ্ধা জানিয়েছে মুমিনুল বাহিনী। এসময় তাদের সঙ্গে দিমুথ করুনারত্নরাও ছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ-দিকে যাওয়ার সময় উল্টে যায়। এ ঘটনায় ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নকেও হারিয়েছিল ক্রিকেট বিশ্ব। অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর বিষয় সেখানের পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গেছে যে রাত ১১টার পর এলিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে গাড়িটি চালাচ্ছিলেন সাইমন্ডস। গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তার আঘাত গুরুতর হওয়ার কারণে সাইমন্ডসের মৃত্যু হয়। ফরেনসিক ক্র্যাশ ইউনিট এই দুর্ঘটনার তদন্ত করছে। | 12 |
শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ১৭ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন ইজিবাইক চালককে আটক করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানায়, সরকারি বই বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭ বস্তা ২০২০-২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বই জব্দ করা হয়। পরে ওই ইজিবাইক ও চালককে আটক করে থানা নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশেম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। | 6 |
গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় ক্রসলাইন নীট ফেব্রিক্স লি. কারখানায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক পুলিশ অন্তত ১৫ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিক কর্তৃক অসদাচরণ ও গুজব ছড়িয়ে কারখানায় অহেতুক আন্দোলন করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার ১৭ শ্রমিককে শ্রম আইনানুসারে সকল পাওনাদী পরিশোধ করে চাকুরি থেকে অব্যাহুতি দেন কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা ওই দিনে বিকালে ক্ষুব্ধ হয়ে ফের বিক্ষোভ করে। এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. লিটু আহম্মেদ বলেন, শ্রমিকরা কারখানায় অহেতুক আন্দোলনে জড়িয়ে পড়েন। আয়রন সেকশনের তিন শ্রমিক কর্তৃপক্ষের সাথে অসদাচরন করলে শোকজ দেয়া হয়, এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন, পরে গত বুধবার ১৭ শ্রমিককে শ্রম আইনানুসারে সকল পাওনাদী পরিশোধ করে চাকুরি থেকে বাদ দেয়া হয়। এ বিষয়টি শ্রমিকরাও মেনে নেন। এ ঘটনার পর ওই ১৭ শ্রমিক টাকা পয়সা নিয়ে কারখানা থেকে বের হয়ে ফের আন্দোলন শুরু করেন। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে কারখানা বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা ফের চালু হবে। এ ব্যাপারে টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডি প্রতিদিন/আল আমীন | 6 |
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের ফাঁস হওয়া ফোনালাপের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এঁরা শিক্ষক নামের কলঙ্ক। তিনি বলেন, 'প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের মতো দায়িত্বশীল পদে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী-ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত ফোনালাপেই বোঝা যায় কী তাঁর পরিচয়! কী তাঁর চরিত্র! এঁরা শিক্ষক নামের কলঙ্ক।' আজ মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশের অন্য সব প্রতিষ্ঠানের মতো এই শিক্ষাপ্রতিষ্ঠানকেও সরকার চরম দলীয়করণ এবং অনুগত অযোগ্য ও সন্ত্রাসী ব্যক্তিদের বসিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ফোনালাপে অনেক কথার মধ্যে কিছু অশ্লীল কথাও রয়েছে। 'বালিশের নিচে পিস্তল রাখার' কথাও রয়েছে ওই ফোনালাপে। দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অধ্যক্ষ কামরুন নাহার আজ প্রথম আলোর কাছে দাবি করেন, ফোনালাপের কথাগুলো তাঁর নয়। যাঁরা অবৈধ ও অনৈতিক সুবিধা চেয়েও পাননি, তাঁরাই এসব ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন, 'এডিট' করে এটি করা হয়েছে। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ভিকারুননিসা নূন স্কুল এবং কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অতীতে স্বনামধন্য, যোগ্য শিক্ষকেরাই দায়িত্ব পালন এবং দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান সরকারের আমলে শুরু থেকেই ক্রমাগত নির্লজ্জ দলীয়করণ, ভর্তি-বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠানের মান-মর্যাদা ধূলিসাৎ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান দলবাজ সরকার দলীয় আধিপত্য বজায় রাখতে 'লেডি সন্ত্রাসী' বসিয়ে এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যিনি কথায় কথায় ক্ষমতার দাপটে অস্ত্র ও লীগ নামধারী সন্ত্রাসী বাহিনীর হুমকি দেয়, প্রকাশের অনুপযোগী অশ্রাব্য-অশালীন ভাষা ব্যবহার করেন, তাঁর হাতে শিক্ষা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবকসহ কেউই নিরাপদ নয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেরই একই অবস্থা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় অনুগত, এমনকি নৈতিক স্খলন ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের উপাচার্য বা শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার মর্যাদা ও শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। বিবৃতিতে অবিলম্বে ভিকারুননিসা নূন স্কুল এবং কলেজের অধ্যক্ষকে অপসারণ করে আদর্শবান, সৎ ও নির্দলীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। | 9 |
বাসাইল(টাঙ্গাইল): টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গুল্লা নামাপাড়া কবর স্থানের দক্ষিণ পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ গুল্লা নামাপাড়া কবর স্থানের দক্ষিণ পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে বাসাইল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, মৃত ওই ব্যক্তিকে বেশির ভাগ সময় গুল্লা অমি জেনারেল হাসপাতালের আশপাশে দেখা যেতো। সে অনেকের সঙ্গে ইংরেজিতে শুদ্ধ ভাবে কথা বলতেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।বাসাইল থানার উপ-পরিদর্শক মো.: আজাহারুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করি । লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। | 6 |
উত্তর প্রদেশের এবারের নির্বাচনে বিজেপির হাসি ফের কান ছোঁবে কি না, আজ চতুর্থ দফার ভোট তা বুঝিয়ে দেবে। রাজ্যের যে ৯টি জেলার ৫৯ আসনের ভোট আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে, সেখানে গতবারের মতো না হলেও কাছাকাছি যেতে পারলে বলা যাবে শেষ পর্ব পর্যন্ত লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। কিন্তু আজ পা হড়কালে বিজেপির কপালের ভাঁজ গাঢ় হতে বাধ্য। ২০১৭ সালে এই ৫৯ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৫১টিতে, তাদের সহযোগী আপনা দল পেয়েছিল একটি আসন। দুই বছর পর ২০১৯ সালের লোকসভার ভোটেও বিজেপির সেই দাপট অমলিন ছিল। কিন্তু দেড় বছর ধরে কৃষক আন্দোলন রাজ্যে যে ঝড় বইয়েছে, তার খেসারত এবার বিজেপিকে কতটা দিতে হবে এখনো সেই অনুমান স্পষ্ট নয়। পরাজয়ের আগে কে বা হারতে চায়? বিজেপি নেতারা তাই বলতে ভালোবাসছেন, প্রথম তিন পর্বের লোকসান যতটুকু হবে, তা পরের চার পর্বে পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা তাঁদের আছে। দাবি ও বাস্তবের ফারাক কতটা, আজকের ভোট তা বুঝিয়ে দেবে। পরিস্থিতি কিন্তু রাজ্যের শাসক দলের মোটেই অনুকূলে নয়। কেননা এই ৯টি জেলার মধ্যেই রয়েছে নেপাল ঘেঁষা লখিমপুর খেরি। গত অক্টোবরে শান্তিপূর্ণ মিছিলে গাড়িবহর চালিয়ে যেখানে চারজন কৃষককে মেরে ফেলা হয়েছিল। সেই ঘটনার দায় কৃষকেরা চাপিয়েছিলেন জেলার ব্রাহ্মণ নেতা মোদি মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের ওপর। সুপ্রিম কোর্টের চাপে হত্যার দায়ে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল ছেলে আশিসকে। ভোটের আগে যিনি আপাতত জামিনে মুক্ত। এই লখিমপুর খেরির মোট আটটি বিধানসভা আসনের সব কয়টি গতবার বিজেপি জিতেছিল। অথচ এই জেলায় তো বটেই, আশপাশের জেলা পিলিভিট, সীতাপুর বা উন্নাওয়ের বেশ কিছু কেন্দ্রে কৃষক বিক্ষোভের দরুন বিজেপি প্রার্থীরা এবার সেভাবে প্রচারেই নামতে পারেননি। উন্নাওয়ের ধর্ষণ ও হত্যা মামলা আইনশৃঙ্খলা রক্ষায় যোগী-সরকারের যোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন তুলেছে, তেমন ক্ষুব্ধ রেখেছে এই জেলাগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলিত সমাজকে। এবারের ভোটে বহুজন নেত্রী মায়াবতীর নিষ্ক্রিয়তা বিভ্রান্তিতে ভোগা দলিতদের কোন দিকে টানবে, এই পর্ব থেকে সেই আগ্রহ বাড়বে। কৃষক, দলিত ও অন্য অনগ্রসরদের ভোটে ভাগ বসানোর পাশাপাশি অখিলেশ-জয়ন্তের জোট আজকের পর্বে জাট, যাদব ও মুসলমানদের সিংহভাগ সমর্থন আদায় করতে পারলে মুখ্যমন্ত্রী যোগী তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিন্তায় ফেলবে। বিজেপির সাংগঠনিক শক্তি, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক আনুকূল্য ও অর্থবলেরও পরীক্ষা এই পর্ব থেকে শুরু হলো। আজ ভোট হচ্ছে একসময় কংগ্রেসের দুর্গ বলে পরিচিত সোনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতেও। গতবারও সেখানে দুটি আসন কংগ্রেস জিতেছিল। এবার একটিও ধরে রাখতে পারবে কি না সন্দেহ। কেননা যে দুই বিধায়ক রায়বেরিলিতে কংগ্রেসকে ভাসিয়ে রেখেছিলেন, ভোটের আগে সোনিয়ার হাত ছেড়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। প্রার্থীও হয়েছেন। বলতে গেলে, এবার উত্তর প্রদেশের ভোটে কংগ্রেস প্রকৃত অর্থেই অনাথ। গতবারের জয়ীরা অধিকাংশ দল ছেড়েছেন। শরীর-স্বাস্থ্য ভালো নয় বলে সোনিয়া এক দিনের জন্যও প্রচারে যেতে পারেননি। শেষ বেলায় শুধু এক ভিডিও বার্তা দিয়েছেন। রাহুল গান্ধীও পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ড নিয়ে ব্যস্ত থাকায় উত্তর প্রদেশের দিকে নজর দিতে পারেননি। দলের সব দায় একার কাঁধে তুলে নিয়েছেন প্রিয়াঙ্কা। জাতপাতের লড়াইয়ে না ঢুকে হীনবল কংগ্রেসের জন্য কোরামিনের জোগান দিতে তিনি নারীদের টার্গেট করে এগিয়েছেন। স্লোগান দিয়েছেন 'লাড়কি হুঁ, লড় সকতি হুঁ'। কিছুটা সাড়াও যে পাননি, তা নয়। তবে আগেই জানিয়েছেন, ২০২৭ সালকে নজরে রেখে তিনি এগোচ্ছেন। এবারের লড়াই তারই জমি তৈরির প্রস্তুতি। উত্তর প্রদেশে প্রথম তিন দফার ভোট পুরোপুরি বিজেপি বনাম সমাজবাদী জোটের মধ্যে আবদ্ধ থেকেছে। প্রথম দুই দফার নির্ণায়ক যদি জাট, যাদব ও মুসলমান ঐক্য হয়ে থাকে, তাহলে তৃতীয় দফা ছিল পুরোপুরি যাদবভূমির চরিত্রনির্ভর। সমাজবাদী দলের গড় হিসেবে পরিচিত তৃতীয় পর্বে যাদবদের সঙ্গে মুসলমানদের সখ্য এবার দৃঢ়তর হয়েছে। ফলে প্রথম তিন পর্ব বিরোধীদের উৎফুল্ল রেখেছে। বিজেপি ক্ষতি স্বীকারে দ্বিধা করছে না, কিন্তু তাদের ধারণায়, আগেরবার যে বিপুল সমর্থন তারা আদায় করেছিল, তা নিশ্চিতভাবেই এবার তলানিতে ঠেকবে না। ফলে আসন কমলেও লড়াইয়ের আঙিনার ভেতরেই থাকবে তারা। সেটা কতখানি কার্যকর, আজ এবং আগামী তিন পর্ব তা বুঝিয়ে দেবে। এই প্রাসঙ্গিকতা ধরে রাখতে বিজেপির চেষ্টায় কিন্তু ত্রুটি নেই। বিরোধী জোটের মুখ যেখানে প্রধানত অখিলেশ যাদব ও জয়ন্ত চৌধুরী, বিজেপি সেখানে কার্পেট বম্বিংয়ের মতো হাজির করছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডা, যোগী আদিত্যনাথদের। কিন্তু তবু, প্রচারের ঢং দেখে মনে হতেই পারে বিজেপি হয়তো একটু খেই হারিয়ে ফেলছে। প্রচারের অভিমুখ তাই দিনদিন বদলে যাচ্ছে। যেমন, শুরুর দিনগুলোয় শাসকদলীয় নেতাদের প্রচারে উঠে আসছিল কেন্দ্র-রাজ্য প্রশাসনে 'ডবল ইঞ্জিন' বহাল থাকার তাৎপর্য। উদাহরণ হিসেবে দাখিল হচ্ছিল পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান। কিন্তু অচিরেই তা বদলে যায়। উন্নয়নের বদলে উঠে আসে মন্দির-মসজিদ, জিন্না-গন্না (আখ), ভাইসাব-ভাইজান, দেশপ্রেম-দেশদ্রোহ, হিন্দুস্তান-পাকিস্তান, হিন্দু-মুসলমান। চতুর্থ দফার প্রচারে প্রধানমন্ত্রী নিজেই আচমকা টেনে আনেন সন্ত্রাসবাদ প্রসঙ্গ। ২০০৮ সালে আহমেদাবাদ বিস্ফোরণ প্রসঙ্গে সমাজবাদীদের নির্বাচনী প্রতীক সাইকেলের অবতারণা করে বলেন, 'বিস্ফোরক রাখা হয়েছিল সাইকেলে। আমি হয়রান হয়ে যাই এটা ভেবে যে সমাজবাদী পার্টির প্রতীক সাইকেলে কেন বিস্ফোরক রাখা হবে?' এ কথা বলার মধ্য দিয়ে তিনি সমাজবাদী ও সন্ত্রাসবাদের যোগসাজশের স্পষ্ট ইঙ্গিত দিলেও ইতিমধ্যেই বলাবলি শুরু হয়েছে, এই উক্তি পশ্চিমবঙ্গের ভোটে মমতাকে 'দিদি, ও দিদি' কটাক্ষের মতো ব্যুমেরাং হয়ে উঠবে কি না। অখিলেশও ছাড়েননি। পাল্টা আক্রমণ করে বলেছেন, সাইকেলের অপমান মানে সাধারণ মানুষের অপমান। মানুষই জবাব দেবে। চতুর্থ দফার প্রচার শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী পঞ্চম দফার প্রচার শুরু করেছেন নতুন বিষয় টেনে। কে জানে, এটাই তাঁর তুরুপের শেষ তাস কি না? ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে এই প্রথম তিনি প্রকাশ্যে তাঁকেই ভোট দেওয়ার আবেদন জানালেন। বললেন, বিশ্ব পরিস্থিতি স্বস্তিদায়ক নয়। অনেক কিছু ঘটে যেতে পারে। এই অবস্থায় দেশের প্রয়োজন দৃঢ় ও কঠোর নেতৃত্ব। দেশবাসীকে সেই নেতৃত্বই বেছে নিতে হবে। এখানেও কেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া! পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল নেত্রী বলেছিলেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে তিনিই প্রার্থী। নরেন্দ্র মোদির কণ্ঠেও কি সেই সুর? উন্নয়ন, হিন্দুত্ববাদ, সন্ত্রাসবাদ, ধর্মীয় মেরুকরণ হয়ে ইস্পাত কঠিন নেতৃত্ব! মরা-বাঁচার লড়াইয়ে বারবার গোলপোস্ট বদল কিসের লক্ষণ? আজকের চতুর্থ দফার ভোট সেই ইঙ্গিত স্পষ্ট করতে পারে। | 3 |
খুলনার শিরোমণি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণে কার্যালয়ের মধ্যে থাকা চেয়ার, টেবিল দুমড়ে-মুচড়ে ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল থেকে বিয়ারিংয়ের টুকরা, স্পাইটের খালি বোতল, তারসহ কিছু আলামত উদ্ধার হয়েছে। নেতা-কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যায় এক ব্যক্তি কার্যালয়ের মধ্যে ব্যাগ রেখে বাইরে চলে যান। এর ১০ মিনিট পর বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। তখন কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, ঘটনাস্থলে আলামত দেখে ককটেল জাতীয় বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বোমা ডিস্পোজাল ইউনিট বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানাতে পারবে। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 6 |
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, 'শব্দদূষণ একটি সরব ঘাতক। সব জায়গায় এ সমস্যা রয়েছে। বিদেশ থেকে মানুষ আসলে আমাদের অসভ্য জাতি মনে করে। সবাই যার যার জায়গা থেকে সচেতন হলে শব্দদূষণ রোধ করা যায়। উচ্চ স্বরে শব্দ বাজানোর জন্য অচিরেই জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।'গত সোমবার বিকেলে ফেনী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কর্মশালায় বক্তারা জেলায় শব্দদূষণের কয়েকটি স্পট তুলে ধরেন। এগুলোর মধ্যে শহরের মহিপাল, ট্রাংক রোড, একাডেমি, কলাবাগান, হাসপাতাল সড়ক, ডিসি অফিস সড়ক, বিসিক শিল্প এলাকার সড়ক, ইসলামপুর রোড, শহীদুল্লা কায়সার সড়ক এলাকায় বেশি শব্দদূষণ হয় বলে জানান তাঁরা। মোটরসাইকেল হাইড্রোলিক হন, সরকারি-বেসরকারি ব্যক্তিগত গাড়িতে ইমার্জেন্সি হর্ন যত্রতত্র ব্যবহার বন্ধ করা, ওয়াজ-মাহফিলে মাইক নির্দিষ্ট সীমার বাইরে না যেতে হুজুরদের সতর্ক করাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৬৪ জেলা শহরের শব্দের মাত্রা পরিমাপ জরিপের টিম লিডার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ইকিউমএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বাস্তবায়নে কর্মশালায় প্রজেক্টরে শব্দদূষণের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের গবেষণা সহকারী শাহ পরান।স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, 'শব্দদূষণ একটি সরব ঘাতক। আমরা প্রতিনিয়ত জেনে বুঝেও শব্দদূষণ করছি। একটু সচেতন হলে শব্দদূষণ কমিয়ে আনা সম্ভব।'এ সময় বক্তব্য দেন জিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবুল বশর ভূঞা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন ইমা, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) আনোয়ারুল আজিম, ফেনী বিসিক শিল্প নগরীর ব্যবস্থাপনা পরিচালক অরবিন্দ দাস, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী, জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুননা, পরিবেশ সাংবাদিক বাংলাভিশনের নিজস্ব প্রতিবেদক (ঢাকা) কেফায়েত শাকিল প্রমুখ। | 6 |
নোয়াখালীর চাটখিলের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে চাটখিল কামিল মাদ্রাসায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। উপজেলার ৯ ইউপির মধ্যে ৫ জানুয়ারি ৮ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।এ সময় প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুসালে মোহাম্মদ মোসা। এ ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনসহ রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ মোসা বলেন, 'আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও ভোটগ্রহণ কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই। ভোটের দিন আপনাদের নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।' | 6 |
করোনার প্রভাবে দেশের শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত আছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৯ পয়েন্ট। অবশ্য লেনদেনের শুরুতে সূচকটি কিছুটা বাড়তে দেখা গিয়েছিল। প্রথম ১৩ মিনিটে ডিএসইএক্স ৫৯ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। পরে আবার কমতে থাকে। বেলা ১১টা নাগাদ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৯ পয়েন্ট। ডিএসইতে বেলা ১১টার নাগাদ লেনদেন হয়েছে মাত্র ৬৯ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১১৩টির। বেড়েছে মাত্র ১৪৩টির দর। অপরিবর্তিত ৬০টির দর। গতকাল রোববার ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ কমে ৪ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে যায়। ২০১৫ সালের ৪ মে বা পাঁচ বছর পর এ সূচকটি আবারও ৪ হাজারের নিচে নেমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমে ৪৮৯ পয়েন্ট বা ৪ শতাংশ। শেয়ারবাজারে করোনা-আতঙ্কে এতটাই দরপতন ঘটছে যে, কোনো ধরনের বাছবিচার ছাড়াই ভালো-মন্দনির্বিশেষে লেনদেন হওয়া কোম্পানিগুলোর সিংহভাগেরই অবস্থা খারাপ। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩৫৫ প্রতিষ্ঠানের মধ্যে ৩৩৮টি বা ৯৫ শতাংশেরই দাম কমেছে। দাম বেড়েছে মাত্র ১০টির বা ৩ শতাংশের। অপরিবর্তিত ছিল ৭টির বা ২ শতাংশের। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টি বা ৯৪ শতাংশেরই দরপতন ঘটেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনার আতঙ্ক জেঁকে বসেছে শেয়ারবাজারে। এ আতঙ্কে ব্যক্তিশ্রেণি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিজেদের গুটিয়ে নিয়েছে। এতে বাজারে চরম ক্রেতাসংকট দেখা দিয়েছে। অন্যদিকে, আতঙ্কিত বিনিয়োগকারীদের অনেকে লোকসানে শেয়ার বিক্রি করে বাজার থেকে সরে যাচ্ছেন। এ অবস্থায় বাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগও কাজে আসছে না। বাজারের পতন রোধে ব্যাংকগুলো যাতে বিনিয়োগে এগিয়ে আসে, সে জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা। গতকাল বিকেলে গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান বিএমবিএর নেতারা। | 0 |
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়লেও চিন্তার কারণ নেই উল্লেখ করে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। অন্যদিকে ট্রামে-বাসে আর মাস্ক পরতে হবে না এমন নির্দেশনা দিয়েছে লন্ডনের কর্তৃপক্ষ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়াতে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। যদিও মৃত্যুর সংখ্যা এবং গুরুতর আক্রান্তের সংখ্যা অনেকটা আয়ত্তের মধ্যে রয়েছে। ওমিক্রন ও মহামারি সংক্রান্ত একটি বৈঠকের পর এমনটাই জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ২৪ ফেব্রুয়ারি থেকে লন্ডনের কোনো পরিবহণে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। শহরটির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানিয়েছে। পাশাপাশি, এও বলা হয়েছে, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই মাস্ক পরবেন। ফরাসি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি এবং ব্রিটিশ প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) যৌথভাবে টিকা নিয়ে গবেষণা করছে। তারা এবার দুই ডোজের টিকা এবং বুস্টার হিসেবে ব্যবহারের অনুমোদন চেয়েছে। এ বছরের শেষে তাদের পরীক্ষামূলক প্রয়োগের ফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার জন্য ছয় কোটি টিকা পাঠানো প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। উত্তর কোরিয়ায় লকডাউনের শিথিল করতে টিকাই একমাত্র ভরসা বলে উল্লেখ করেছে সংস্থাটি। এর ফলে দুই কোটি ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করতে বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশটির মানুষকে খাদ্য সংকট থেকে মুক্তি দিতে টিকাদান জরুরি বলেও মনে করছে জাতিসংঘ। সিউলে এ কথা জানান জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস ও কুইনটানা। বিশ্বজুড়ে টিকার সমবণ্টনের জন্য কোভ্যাক্স (কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস) নামে একটি বৈশ্বিক উদ্যোগ রয়েছে। এই জোটে রয়েছে গাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক সংগঠন। তারা বিভিন্ন দেশের জন্য ৩০ কোটি টিকা পাঠাতে গিয়ে হিমশিম খাচ্ছে। কারণ চাহিদার তুলনায় এখনও টিকার সরবরাহ কম। টিকার বড় অংশই এখনও ধনী দেশগুলির দখলে। এরইমধ্যে তারা জনগোষ্ঠীর ৭০%-কে টিকার আওতায় এনেছে। অথচ স্বল্প আয়ের দেশগুলোও এখনও এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর জন্যেও টিকার ব্যবস্থা করতে পারেনি। স্বল্প ও মাঝারি আয়ের দেশগুলি যাতে এমআরএনএ টিকা তৈরি করতে পারে, সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও প্রকল্প সম্প্রসারণে কোন দেশগুলি জড়িত, তা উল্লেখ করেননি সংস্থাটির প্রধান টেডরস অ্যাডহানম ঘেব্রেইসাস। টিকা সম্মেলনে কোভিডবিধি শিথিল করার কথা জানিয়েছে স্লোভাকিয়া। প্রথম ধাপে কোভিডবিধি শিথিল করা হবে ২৬ ফেব্রুয়ারি থেকে। পরবর্তী পর্যায়ে জনসমাগমের সীমা নির্ধারণ করার মতো বিষয়গুলি থাকবে। দ্বিতীয় পর্যায়ে কোভিড বিধিতে শিথিলতা শুরু হওয়ার কথা ২৬ মার্চ। কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে হংকংয়ে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। বুধবার নতুন করে হংকংয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন আট হাজার ৬৭৪ জন। কম্বোডিয়ার ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর বয়সীদের জন্য টিকা চালু হয়েছে। এক কোটি ষাট লাখ জনসংখ্যার দেশে প্রায় ৯০% মানুষ টিকা পেয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ। | 3 |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি গতানুগতিক এবং বরাবরের মতোই হাস্যকর।এই দলটি আন্দোলনের নামে বিগত সাড়ে ১০ বছর ধরে একের-পর এক হুমকি-ধমকি দিয়ে আসছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দু'দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়ার বিষয়টি সরকারের নয়, আদালতের ব্যাপার- এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন,এ দলটি (বিএনপি) আইন মানে না, আদালতকেও সম্মান করে না। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অতীতের মতো আন্দোলনের নামে গতানুগতিক হুমকি দিয়ে লাভ হবে না। তবে আদালত যদি জামিন দেয় তাহলে তিনি (খালেদা জিয়া) মুক্তি পাবেন। এছাড়া অন্য কোনো পথ খোলা নেই। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বাংলাদেশে বিচার বিভাগ এখন স্বাধীন। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও নেতা কারাগারে গেছেন, অনেকেই কারাভোগ করেছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ছিল না। তারা বিচার বিভাগকে অনেকটাই কোণঠাসা করে রেখেছিল। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সার্বিক সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার। ড. হাছান বলেন, বর্তমান সরকারের শাসনামলে বিগত ১০ বছরের দেশে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয়নি। শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোড মডেল। উন্নত দেশ গড়তে হলে উন্নত জাতি গঠন করা একান্ত প্রয়োজন- এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'শিক্ষা হল জাতির মেরুদণ্ড। সারা পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এদেশের তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা হল আমাদের হাতিয়ার। তারাই আগামী দিনে বাংলাদেশকে বদলে দিবে।' নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। নর্থ-সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ, সিটি ব্যাংকের চিফ রিস্ক অফিসার জাবেদ ইকবাল প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং দেশি-বিদেশি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরেতথ্যমন্ত্রী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফিতা কেটে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯-এর উদ্বোধন করেন।এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ও ক্রেস্ট প্রদান করা হয়। | 9 |
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স বলছে, আজই (সোমবার) আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হতে পারে। এদিকে, হুথি আন্দোলনকে ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাহিনীর পাশাপাশি হুথিরা আমেরিকার কৌশলগত শত্রুতে পরিণত হবে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের হুথি আন্দোলনকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এই আগ্রাসনে আমেরিকা সব রকমের সাহায্য দিচ্ছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী ঘোষণা করার সিদ্ধান্তের ভেতর দিয়ে এই যুদ্ধে আমেরিকার জড়িত থাকার প্রমাণ পরিষ্কার হতে যাচ্ছে। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
সবুজের সমারোহ নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে শত শত গাছ। তাতে বসে মনের সুখে গান গাইছে পাখি। ক্ষণে ক্ষণে নির্মল বাতাস এসে নাড়িয়ে যাচ্ছে গাছের পাতা। পিচঢালা পথ, ঘরের আঙিনা কিংবা অফিসের জানালার পাশে এমন দৃশ্য সবাইকেই বিমোহিত করে। কিন্তু মানুষের কারণেই এ সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। এর অন্যতম কারণ 'বর্জ্য' বা 'আবর্জনা'।দৈনন্দিন কাজে কতশত জিনিস ব্যবহার করি আমরা। ব্যবহারের পর উচ্ছিষ্টাংশ ফেলে দিই। কিন্তু সেগুলো আসলে কোথাও হারিয়ে যায় না। সুন্দর এ প্রকৃতিকে অসুন্দর করতে এখানে সেখানে পড়ে থাকে। এসব আবর্জনা একদম নির্মূল করা প্রায় অসম্ভব। তবে পুনর্ব্যবহারযোগ্য করে তা কমানো যায়। সেই কাজটাই করেছেন জাপানের দক্ষিণাঞ্চলের কামিকাতসু শহরের বাসিন্দারা। শহরকে আবর্জনামুক্ত করতে বর্জ্য দিয়ে একটি বড় বাড়ি বানিয়েছেন তাঁরা। এতে যুক্ত করা হয়েছে ৭০০টি জানালা। নান্দনিক গঠনের কারণে কাতসুরা নদীর পাড়ের এ বাড়িটি এখন অন্যতম পর্যটনকেন্দ্র। ২০২০ সালে খুলে দেওয়ার পর সবার প্রিয় বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে এটি।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাড়িটির প্রধান প্রকৌশলী হিরোশি নাকামুরা জানান, বাড়িটি যেখানে বানানো হয়েছে, সেখানে ছিল ময়লা-আবর্জনার ভাগাড়।যাত্রাটা শুরু ২০১৬ সালের এপ্রিলে। '১০০ শতাংশ আবর্জনা শূন্য' কেন্দ্র হিসেবে এ বাড়ি বানানোর উদ্যোগ নেওয়া হয়। প্রথমে দেবদারু গাছের কাঠ থেকে বানানো হয় বাড়ির ভীত। এগুলো বর্জ্য হিসেবে এখানে সেখানে পড়ে ছিল। পুরো ভবন বর্জ্য থেকে বানানো খুব জটিল কাজ। আগে এক এক করে ডিজাইন করতে হয়েছে। এরপর উপাদান সংগ্রহ করে সেটি আকার অনুযায়ী বানানো হয়। সবশেষে বসানো হয় যথাস্থানে। তবে ছাদ দেওয়ার মতো কিছু কাজে পুরোপুরি আবর্জনা ব্যবহার করা হয়নি।এ কাজে সহযোগিতা করেছেন শহরের প্রায় দেড় হাজার বাসিন্দা। ব্যবহার করার পর জমা হয়ে থাকা বর্জ্য দিতে থাকেন তাঁরা। এর মধ্যে ছিল কাচ, কাঠ, সোফা থেকে শুরু করে ভাঙা বিছানাও। তাঁদের দেওয়া জানালা বেশ কাজে এসেছে নির্মাণকারীদের। দেয়াল বানানোর চেয়ে জানালা বেশি করার দিকে ঝুঁকেছেন তাঁরা। এক এক করে জোড়া দেওয়া হয়েছে প্রায় ৭০০ জানালা। আর এর মধ্যে দেওয়া হয়েছে পুরোনো কাঠ। মোট ৪৫ ধরনের বর্জ্য ব্যবহার করা হয়েছে এতে।পাহাড়ে ঘেরা বাড়িটি কামিকাতসুর প্রত্যন্ত অঞ্চলে বানানো হয়েছে। প্রায় ২৭ হাজার একর জায়গাজুড়ে আছে পুরো ভবন। এতে রয়েছে বর্জ্য সংগ্রহ ঘর, রিসাইক্লিং কেন্দ্র, শিক্ষার ঘর এবং চমৎকার সব জিনিস কিনতে পাওয়া যায় এমন একটি দোকান। বর্জ্য 'রিসাইক্লিং' করে তা কাজে লাগানোর জন্য অনেক আগে থেকেই প্রশংসিত হয়ে আসছেন কামিকাতসুর বাসিন্দারা।শহরের যেকেউ কোনো বর্জ্য নিয়ে গেলে সেগুলো রিসাইক্লিং করে দেওয়া হয় এখানে। যেগুলো রিসাইক্লিং করা যাবে না, সেগুলো অন্যত্র নিয়ে চাপা দেওয়া হয় কিংবা পুড়িয়ে ফেলা হয়। নান্দনিক গঠনের জন্য গত বছর জাপানের সেরা স্থাপত্য ইনস্টিটিউটের তকমা পেয়েছে ভবনটি। | 6 |
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। এছাড়া কো-চেয়ারম্যান করা হয়েছে এরশাদের সাবেক সহধর্মীনি বিদিশা সিদ্দিককে। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেন রওশন পুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। এছাড়া এরশাদের আরেক ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকেও পার্টির কো-চেয়ারম্যান করা হয়েছে। এসময় এরিক তার বক্তব্যে আরো বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমার চাচা জি এম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ। | 9 |
গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে যাত্রীদুর্ভোগ কমাতে আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং এবং মাসিক টিকিটের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরাম। গতকাল রোববার জয়দেবপুর জংশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্যাসেঞ্জার ফোরামের নেতৃবৃন্দসহ কয়েক শ যাত্রী অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরামের সভাপতি মো. ফান্তাহিল আলীম তামিম, সাধারণ সম্পাদক সাকিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক ফয়সালসহ যাতায়াতকারী কয়েকজন যাত্রী। মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার শত শত যাত্রী প্রতিদিন জয়দেবপুর জংশন থেকে ঢাকায় যাতায়াত করেন। টিকিটের অভাবে তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এ সময় জয়দেবপুর জংশন থেকে কমলাপুর রেলস্টেশনগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তারা দ্রুত সব আন্তনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট এবং মাসিক টিকিট দেওয়ার দাবি জানান। | 6 |
অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলে দাবি করেছে ইলেকশন মনিটরিং ফোরাম। ফোরাম মনে করছে, দেশে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। আসন্ন নির্বাচনে বিদেশিদের চেয়ে দেশের সাংবাদিকরা বড় পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে পারেন। সাংবাদিকরা যত সহজে একটি ফুটেজ নিতে পারেন, কথা বলতে পারেন; তত সহজে নির্বাচন পর্যবেক্ষণে থাকা কোনো সংস্থার কথা বলার সুযোগ নেই। বিদেশিরা সাধারণত নির্ভর করেন দেশের বিভিন্ন গণমাধ্যম এবং তাদের নিয়োজিত এজেন্টদের ওপর। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকরাই যথেষ্ট। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ও ২৬টি এনজিওর সম্মিলিত মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবেদ আলী। এ সময় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'সেবক'-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. বাবুল, হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম, সেবকের সহসভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মোহাম্মদ আবেদ আলী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিছু বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ স্থিতিশীল আছে। দেশের ৩০০টি আসনে ৪০ হাজার ১৯৯ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এ অবস্থায় বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে না। তিনি বলেন, কিছু সংগঠন রয়েছে, যারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মদদপুষ্ট হয়ে নির্বাচন এলেই ভিত্তিহীন ও অযৌক্তিক প্রতিবেদন দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নির্বাচনী প্রচারণায় বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা এবং সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করলে ফোরামের কেউ জবাব দেননি। তবে দেশে বিরাজমান নির্বাচন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফোরামের নির্বাহী পরিচালক বলেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরাই ভালো বলতে পারবেন। বিদেশি পর্যবেক্ষকদের তুলনায় দেশের সাংবাদিকরাই পারেন সঠিক চিত্র তুলে ধরতে। কারণ বিদেশিরা নির্ভর করেন আমাদের দেশের বিভিন্ন মিডিয়া এবং তাদের নিয়োজিত এজেন্টদের ওপর। আবার বিদেশি সাংবাদিকরা দেশের বিভিন্ন চ্যানেলের রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেন। মোহাম্মদ আবেদ আলী বলেন, ইলেকশন মনিটরিং ফোরামের তত্ত্বাবধানে ৩১টি সংগঠনের প্রায় পৌনে আট হাজার পর্যবেক্ষককে ২১৪টি সংসদীয় আসনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়ার কথা উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক এবং সচেতন। এ জন্য ইসি নির্বাচন পর্যবেক্ষণে তাদের অনুমতি দেয়। এ ছাড়া কমিশন ১৬টি দেশের ১৭৮ জন বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ইলেকশন মনিটরিং ফোরামের ১০ জন রয়েছেন। | 6 |
জম্মু-কাম্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করেছ পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং নয়াদিল্লিতে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বিবিসি, এনডিটিভি ও ডনের পাকিস্তান সরকারের এক টুইট বার্তায় বাণিজ্য সম্পর্ক স্থগিত এবং ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হলো। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর নয়াদিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দেন পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি। তিনি বলেন, 'আমাদের রাষ্ট্রদূত দিল্লিতে থাকবেন না। তাদের রাষ্ট্রদূতকেও ফেরত পাঠানো হবে।' পাকিস্তান বলছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের
ব্যাপারটি 'এক তরফা ও অবৈধ'। এ অভিযোগেই ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিশরিয়াকে বহিষ্কার করে ইমরান খানের সরকার। সোমবার ভারতের রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭০ বছরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। সংবিধানের এই ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুই ভাগ করা হয়। ৩৭০ ধারার ফলে অনেক ক্ষেত্রেই স্বায়ত্তশাসিত ছিল জম্মু-কাশ্মীর। নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও স্বতন্ত্র আইন বানানোর অধিকার ছিল ওই অঞ্চলের বাসিন্দাদের। তবে ৩৭০ ধারা বাতিলের ফলে এখন থেকে জম্মু-কাশ্মীরের পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। ভারত সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইমরান খান। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, জম্মু-কাশ্মীরে এখন জাতিগত নিধন চালানো হবে। | 3 |
হইহই করে ঘোড়ার গাড়ি নিয়ে ছুটছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর গাড়িতে যাত্রী। রাস্তার সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে ছিল। কারণ, রাজধানীর উত্তরার রাস্তায় যাত্রীসহ ঘোড়ার গাড়ি আগে দেখা যায়নি। সেই গাড়ির চালক আবার মেহজাবীন! অনেকেই লাফ মেরে উঠতে চাইছিল ঘোড়ার গাড়িতে। মেহজাবীন তাদের বোঝাচ্ছিলেন, শুটিং চলছে। অনেকেই তাঁকে সত্যিকারের ঘোড়ার গাড়িওয়ালি ভেবেছে। মজার সব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হয়েছে 'তালাচাবি' নাটকের দৃশ্যধারণ। নাটকটিও প্রস্তুত, দেখা যাবে আজ রাতে। প্রায় দুই ঘণ্টা ধরে ঘোড়ার গাড়ি চালানো শিখতে হয়েছে মেহজাবীনকে। দড়ি ধরে কীভাবে ঘোড়ার চলা নিয়ন্ত্রণ করা যায়, সেটা শিখতে পেরে দারুণ আনন্দিত এই অভিনয়শিল্পী। মেহজাবীন জানান, কোনো কাজই সহজ বা আরামদায়ক না সেটা আবারও বুঝেছেন তিনি, সেটা অভিনয় বা টাঙ্গাওয়ালি যা-ই হোক। তিনি বলেন, 'এই চরিত্রে অভিনয় করতে গিয়ে বুঝলাম, যাঁরা এই পেশায় আছেন, তাঁরা কাজটাকে খুবই ভালোবাসেন। তাঁরা চাইলে অন্য কাজ করতে পারেন, কিন্তু তাঁরা এই ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁদের প্রতি সম্মানটা বেড়ে গেছে।' শৈশবে ঘোড়ার গাড়িতে ওঠার অভিজ্ঞতা আছে মেহজাবীনের। তখন কিছুটা ভয় পেলেও এখন ঘোড়ার গাড়ি চালাতে কোনো ভয় করেননি। আসল ঘোড়ার গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি চালাতে শিখেছেন তিনি। একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি সত্যিকারের টাঙ্গাওয়ালি হয়ে গেছেন, তখন কী করবেন? হাসতে হাসতেই মেহজাবীন বলেন, 'আমার ঘোড়াগুলো ঠিক আছে কি না, খোঁজখবর নেব, ওদের খাবার দেব। পরে বেরিয়ে পড়ব ঘোড়ার গাড়ি নিয়ে। তখন সবাই বলবে, ওই দেখ টাঙ্গাওয়ালি মেহজাবীন।'সম্প্রতি মেহজাবীনের একটি ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে জুড়ে নিয়েছেন তাঁর ভক্তরা। এ ঘটনায় একাধারে বিস্মিত ও আনন্দিত এই অভিনয়শিল্পী। তিনি জানান, ছবিটি তাঁর ভালো লেগেছে বলেই ফেসবুকে পোস্ট করেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন, অনেক ভক্ত নিজেদের প্রোফাইলে ছবিটি দিয়েছেন। প্রথমে তিনি নিজেই বুঝতে পারেননি। তবে ভক্তদের এই ভালোবাসা তাঁর জন্য ছিল চমক। তিনি বলেন, 'সবাই হয়তো ভালো লেগেছে বলেই ছবিটি শেয়ার করছেন। ভক্তদের এ কাণ্ড বেশ উপভোগ করেছি।' 'তালাচাবি' গল্পে তালাচাবি মেরামতকারীর ভূমিকায় দেখা যাবে আফরান নিশোকে। আর মেহজাবীন ঘোড়ার গাড়ি চালিয়ে আয় করেন। তালাচাবিওয়ালার সঙ্গে প্রেম হয়ে যায় টাঙ্গাওয়ালির। পরে তাদের জীবনে ঘটে যায় ভয়ংকর এক ঘটনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবত শাওন। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে নাটকটি। নাটকে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, কচি খন্দকারসহ আরও অনেকে। | 2 |
কোনো এক রম্য নাটকে প্রেয়সীকে ফুলের বদলে ফুলকপি দেওয়ায় নায়ককে যারপরনাই ট্র্যাজেডির কবলে পড়তে হয়েছিল-এমনটাই দেখা গেছে। তবে শীতের আগমনধ্বনি টের পেতে না পেতেই সবার মন-প্রাণ-রসনা সবকিছুই যে সদ্য ওঠা ফুলকপির নানা পদের জন্য আকুলি-বিকুলি করে ওঠে, সে কথা স্বীকার না করে কোনো উপায়ই নেই। শীতের দুপুরে কই মাছ দিয়ে রাঁধা ধোঁয়া ওঠা ফুলকপির তরকারি হোক, আর হিম হিম সন্ধ্যায় চায়ের সঙ্গে গরমাগরম ফুলকপির বড়া, এ দেশে শীতের আমেজ ফুলকপির সংগত না পেলে যে পরিপূর্ণ হয়ে ওঠে না। আবার এদিকে ফুলকপির অবাক করা সব স্বাস্থ্যগুণের কারণেও খাদ্যতালিকায় এর গুরুত্ব বেড়ে যায় বহুগুণে।ফুলকপি দেখতে ফুলের মতো বলে লাতিন ভাষায় 'কপির ফুল' কথাটিই মুখে মুখে কলি ফ্লাওয়ার নামে একে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বব্যাপী। ক্রুসিফেরাস গোত্রীয় এই সবজির দলে আরও আছে ব্রকলি, বাঁধাকপি, মুলা আর ব্রাসেলস স্প্রাউট। ফুলকপির ডাঁটা খাওয়া গেলেও মূলত মস্তকাকৃতি হালকা হলুদ বড় ফুলেল অংশটিই খাওয়া হয়ে থাকে দুনিয়াজুড়ে।পুষ্টি উপাদানশুধু সুস্বাদু নয়, ফুলকপির মতো পুষ্টিগুণ খুব কম সবজিতে আছে। আবার এদিকে তুলনামূলকভাবে অত্যন্ত কম ক্যালরিযুক্ত এই সবজিতে মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় সব ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ আছে। এক কাপ ফুলকপিতে মাত্র ২৫ ক্যালরি আছে, অথচ খাদ্য আঁশ মিলবে প্রায় তিন গ্রামের মতো। দৈনন্দিন প্রয়োজনের ২০ শতাংশ ভিটামিন কে, আর ভিটামিন বি৬ আছে ১১ শতাংশ, ভিটামিন বি ৯ বা ফোলেট আছে ১৪ শতাংশ। এদিকে, দৈনিক প্রয়োজনের প্রায় ৭৭ শতাংশ ভিটামিন সি শুধু এক কাপ ফুলকপিতে থাকলেও এর সুফল পেতে তাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। খনিজ পদার্থ, যেগুলো আমাদের শারীরবৃত্তীয় সামগ্রিক প্রক্রিয়াগুলোর জন্য অত্যাবশ্যকীয়-সেগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে ফুলকপিতে। এক কাপ ফুলকপিতে দৈনিক চাহিদার প্রায় ৯ শতাংশ পটাশিয়াম, ৮ শতাংশ ম্যাংগানিজ, ৪ শতাংশ ম্যাগনেশিয়াম এবং ৪ শতাংশ ফসফরাস মজুত আছে। তাই দেখতে সাদামাটা হলেও ফুলকপিকে পুষ্টিগুণের আধার বললে ভুল হবে না। সুস্বাস্থ্যের জন্য ফুলকপিফুলকপিতে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান। নানা ধরনের রোগ থেকে সুরক্ষা পেতে ফুলকপি তাই দারুণ কার্যকর। দেখা যাক কী আছে ফুলকপিতে-কোষ্ঠকাঠিন্য দূর করতেউচ্চ পরিমাণে খাদ্য আঁশ থাকায় ফুলকপি হজমে সহায়ক। কোষ্ঠ পরিষ্কার রেখে ও উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি-বৃদ্ধি নিশ্চিত করে এই খাদ্য আঁশ।ডায়াবেটিস ও হৃদ্রোগ প্রতিরোধেবেশি আঁশযুক্ত খাবার বলে ফুলকপি ডায়বেটিস, হৃদরোগের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধ করতে পারে। ফুলকপি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার হিসেবে বিবেচিত। এতে প্রোটিন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাংগানিজ রয়েছে। ফুলকপির জিআই ৫-১৫ এর মধ্যে গণনা করা হয়। ফুলকপিতে ফাইবার রয়েছে, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।ওজন নিয়ন্ত্রণে ফুলকপিজলীয় অংশ আর অধিক খাদ্য আঁশের জন্য ফুলকপি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ক্ষেত্রে ফুলকপির ভাত সহায়তা করতে পারে। এক কাপ ফুলকপির ভাতে চালের ভাতের তুলনায় প্রায় ৮০ ভাগ কম ক্যালরি থাকে। এতে নেট শর্করার পরিমাণও চালের ভাতের তুলনায় প্রায় ১৮ ভাগের ১ ভাগ। ফলে এটি শর্করার বিকল্প হিসেবে কাজ করে ওজন কমাতে সহায়তা করতে পারে।দাঁতের সুরক্ষায় ফুলকপিদাঁতের সুরক্ষায় সহায়তা করে ফুলকপি। বিশেষ করে দাঁত লালচে হওয়া এবং দাঁতের মাড়ি দুর্বল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে এ সবজি। ফুলকপিতে রয়েছে দাঁতের মাড়ির জন্য উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড নামের দুটি উপাদান। এগুলো দাঁতের উজ্জ্বলতা বাড়ায় এবং বাড়ন্ত শিশুদের দাঁতের পূর্ণ বিকাশে সহায়তা করে। ক্যানসার প্রতিরোধে ফুলকপিশরীরকে ফ্রি র্যাডিকেল মুক্ত রাখতে ও সুস্থতা নিশ্চিত করতে যেসব অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলা হয়, তার অনেকগুলোই ফুলকপিতে পাওয়া যায়। বিশেষত, অন্যান্য ক্রুসিফেরাস জাতীয় সবজির মতোই ফুলকপিতে গ্লুকোসিনোলেটস আর আইসথায়োসায়ানেটস নামক অ্যান্টিঅক্সিডেন্ট বেশ ভালো পরিমাণে থাকে। ক্যানসার গবেষণায় এ দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাপারে বেশ ইতিবাচক ফল পাচ্ছেন গবেষকেরা। ল্যাবরেটরি টেস্টে ফুলকপিতে থাকা এই খাদ্য উপাদানগুলোর কোলন, ফুসফুস, স্তন ও প্রোস্টেট বা অন্ডকোষের ক্যানসার প্রতিরোধে ভালো ভূমিকা থাকতে পারে, এমনটাই উঠে এসেছে ফলাফলে।ফুলকপিতে ক্যারোটিনয়েড আর ফ্ল্যাভনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিতি রয়েছে। এ দুটি উপাদানের ক্যানসার প্রতিরোধী ভূমিকাসহ শরীরে আরও অন্যান্য রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার ক্ষমতা আছে বলে গবেষণায় দেখা যাচ্ছে।রক্তচাপ নিয়ন্ত্রণে ফুলকপিফুলকপির উচ্চ পরিমাণের খাদ্য আঁশ সার্বিকভাবে রক্তে ক্ষতিকর এইচডিএল কোলেস্টেরল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ সহায়ক ভূমিকা রাখতে পারে। কিছু নির্ভরযোগ্য ল্যাবরেটরিকেন্দ্রিক গবেষণায় দেখা গেছে, ফুলকপির সালফোরাফেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো ভূমিকা আছে। এতে পটাশিয়াম আর ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকায় তা হৃদ্যন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে ফুলকপি। ফলে উচ্চ রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে।যদি কাঁচা বা নামমাত্র তাপে নেড়েচেড়ে খাওয়া যায়, তাহলে ফুলকপিতে থাকা অধিক পরিমাণে ভিটামিন সি-ও অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা পালন করতে পারে। প্রদাহ ও ব্যথা দূর করে ফুলকপিফুলকপির আছে প্রদাহরোধী ভূমিকা। এতে শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়।মস্তিষ্কের বিকাশ ও অন্যান্য উপকারেফুলকপিতে আছে কলিন। এটি সাম্প্রতিক গবেষণায় উঠে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় রাসায়নিক উপাদান বলে সাড়া জাগাচ্ছে বিশ্বব্যাপী। বলা হচ্ছে, বিশ্বের প্রচুর মানুষের দেহে এই উপাদানের অভাব রয়েছে। এক কাপ ফুলকপিতে থাকে ৪৫ মিলিগ্রাম কলিন, যা পরিমাণে যথেষ্ট। এই কলিনের রয়েছে দেহে কোষ আবরণী অক্ষুণ্ন রাখা, ডিএনএ সংশ্লেষণ, হজম প্রক্রিয়া ঠিক রাখার মতো বহু গুরুত্বপূর্ণ ভূমিকা। মস্তিষ্কের সঠিক বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রেও এর জোরালো ইতিবাচক ভূমিকা থাকার কথা জানা যায়। আর সেই সঙ্গে লিভারে চর্বি জমতে দেয় না বলে কলিন আজকাল গবেষকদের আগ্রহের শীর্ষে আছে। পর্যাপ্ত পরিমাণে কলিন গ্রহণ না করলে লিভার ও হার্টে রোগ হতে পারে, স্নায়বিক বৈকল্য ও দুর্বলতাও দেখা দিতে পারে। আর ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজি ছাড়া এই অত্যাবশ্যকীয় উপাদানটি তেমন পাওয়াই যায় না।ত্বকের যত্নে ফুলকপিফুলকপির ভিটামিন সি, লেনোলেয়িক অ্যাসিড নামের দরকারি ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ও ভিটামিন কে থাকায় নিয়মিত সঠিক গুণাগুণ অক্ষুণ্ন রেখে রেঁধে ফুলকপির নানা পদ খেলে ত্বকের সমস্যাও এড়ানো যায়।কিডনির যত্নে ফুলকপিফুলকপিতে ক্ষারীয় ভাব। এ জন্য কিডনিতে চাপ কম পড়ে। ফুলকপির রেসিপিফুলকপির মতো সর্বজনীন সবজি আর নেই। সেই মার্কিন মুলুকের কলি ফ্লাওয়ার ম্যাশ, আর আমাদের দেশের ফুলকপির বড়া-সব ভাবেই অনন্য এই ফুলকপি। যারা ভাতের বিকল্প হিসেবে স্বল্প শর্করাযুক্ত খাদ্য খেতে চান, তাঁদের জন্য রয়েছে কলি ফ্লাওয়ার রাইস। এতে আস্ত ফুলকপি কুরিয়ে নিয়ে ভাতের মতো রান্না করে সে দানাদার কুরানো কলি ফ্লাওয়ার রাইসকে ভাতের বদলে খাওয়া হয়। আস্ত তন্দুরি ফুলকপি, আলু কপির সবজি, ফুলকপির ডালনা, মাঞ্চুরিয়ান-এর পদের যেন শেষ নেই। বিকেলে চায়ের সঙ্গে ফুলকপির বড়ার কিংবা শিঙাড়া জনপ্রিয় খাবার আমাদের দেশে। কিমার পুর ভরা আস্ত ফুলকপির মুসাম্মানের মতো বিশেষ পদ তো বটেই, আমিষের মিশেলে ফুলকপিতে নিত্যদিনের মাছ মাংসের ঝোল ব্যাঞ্জনেও শীতকাল হয়ে ওঠে উৎসবমুখর। শীতের দুপুরে কই মাছ দিয়ে রাঁধা ধোঁয়া ওঠা ফুলকপির তরকারি হোক, আর হিম হিম সন্ধ্যায় চায়ের সঙ্গে গরমাগরম ফুলকপির বড়া, এ দেশে শীতের আমেজ ফুলকপির সংগত না পেলে যে পরিপূর্ণ হয়ে ওঠে না।এ ছাড়া রুই-কাতলার মতো বড় আঁশযুক্ত মাছ ও ছোট দেশীয় মাছের সঙ্গে, আলুর সঙ্গে, মুরগি, গরু বা খাসির মাংসের সঙ্গে, বিভিন্ন সবজির সঙ্গে ঘন্ট বা লাবড়া হিসেবে ফুলকপির বহুল ব্যবহার রয়েছে আমাদের দেশে।কোন ঋতুতে ফুলকপি হয়ফুলকপি আমাদের দেশে সাধারণত শীতকালেই চাষ করা হয়। এ দেশে পঞ্চাশটিরও বেশি জাত আছে এই সবজির। তবে গ্রীষ্মকালীন জাতের চেয়ে শীতের মৌসুমের ফুলকপির স্বাদ বহুগুণে উত্তম। আমাদের দেশে তো বটেই, বিশ্বের বেশির ভাগ দেশেই ফুলকপি খুবই জনপ্রিয় সবজি। চীনে পৃথিবীর সবচেয়ে বেশি উৎপন্ন হলেও ভারত ও যুক্তরাষ্ট্রও এদিক থেকে একটুও পিছিয়ে নেই।চাষের মাটিপানি দাঁড়ালে ফুলকপির গাছ ক্ষতিগ্রস্ত হয় বলে দোআঁশ মাটির উঁচু জমি এর জন্য বেশি উপযোগী। একটি গাছ থেকে একটি ফুলকপি পাওয়া যায়। ফলে এর সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে ফাঁকা ফাঁকাভাবে রোপণ করতে হয় ফুলকপির চারা। আমাদের দেশে গাজীপুর, সাভার, নরসিংদী, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন জায়গায় ফুলকপির চাষ হয়।আরও পড়ুন:আগাম ফুলকপি চাষে ব্যস্ত কৃষকআগাম শীতের সবজি চাষবাজারে শীতের সবজি বেশি দামে খুশি চাষিসমন্বিত সবজি চাষে দারিদ্র্য জয়শীতকালীন সবজির আগাম চাষ | 4 |
পরীক্ষায় নকলের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইন্সটিউটের ৫২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করানোয় বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষককে শাস্তি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্য এসব বিষয়ে নিশ্চিত করেন। সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষায় নকল করার অভিযোগে ৫২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড (ডিবি)। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য ট্যাবুলেশন শিটে কম নম্বর দেয়ার অভিযোগ আসে। তাদেরও ডিবির সভায় দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয় ৫২তম সমাবর্তনের তারিখও ও সমাবর্তন বক্তার নাম প্রস্তাব করা হয়েছে। ড্লোইন অনুযায়ী এবারের সমাবর্তন হবে ৯ ডিসেম্বর করার সিদ্ধান্ত প্রস্তাব করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতির সম্মতি থাকলে ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে একমত ঢাকা বিশ্ববিদ্যালয়। সার্বিক বিষয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ডিবির সুপারিশ সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী তাদের শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।আগামী সমাবর্তনের বিষয়ে ভিসি বলেন, ডিসেম্বরর ৯ তারিখে সমাবর্তনের তারিখ প্রস্তাব করা হয়েছে। যদি রাষ্ট্রপতির সম্মতি থাকে তাহলে ৯ তারিখে সমাবর্তন হবে। এতে স্পিকার হিসেবে থাকবেন জাপানের নাগরিক ও পদার্থ বিজ্ঞানে ২০১৫ সালের নোবেল বিজয়ী অধ্যাপক তাকাকি কাজিটা। | 1 |
ইউক্রেনের বিমান ভূপাতিত করায় দেশটির প্রেসিডেন্ট ভুলুডিমার জেলেনস্কি ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে যারা দায়ি তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে। এর আগে ইরানের পক্ষ থেকে 'ভুলক্রমে' ইউক্রেনের একটি যাত্রীবাহি বিমান ভূপাপিত করার দায় স্বীকার করা হয়।মিসাইলের আঘাতে ভূপাতিত হওয়ায় বিমানে থাকা ১৭৬ জন যাত্রীর সবাই প্রাণ হরিয়েছিলেন। কোন ধরণের দেরি না করে দ্রুত পূর্ণ তদন্তের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এক টুইট বার্তায় তিনি দেশটির ৪৫ জনের একটি বিশেষজ্ঞ দলকে ইরানে প্রবেশে অনুমতি প্রদানের আহ্বান জানান এবং আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেন ইরানকে। ইরানের পক্ষথেকে তদন্তের জন্য যুক্তরাষ্ট্র, ইউক্রেন, কানাডা ও অন্যন্য দেশকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। এরআগেই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী ভুলক্রসে বিমান ভূপাতিত করায গরীর দু:খ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ইরান ও যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনার মাঝে ইরাকে ইরানের পক্ষ থেকে মার্কিন ঘাটি লক্ষ্য করে মিসাইল হামলার পর ইরান আমেরিকার পক্ষ থেকে পাল্টা হামলার আশংকা করা হয়েছিল। এ সময় ভুল করে যাত্রীবাহি বিমানকে শত্রুপক্ষের বিমান মনে করে মিসাইল হামলা চালায় ইরান। পরে বিমানটি ভূপাতিত হলে সকল আরোহী প্রাণ হারায়। | 3 |
ঢাকায় ধারাবাহিক বৈঠক এবং কক্সবাজার শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। তিনি ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী। ঢাকায় পৌঁছার পরপরই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। একই দিন বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ম্যারি। ৫০ বছর বয়সী রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সোমবার বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে এবং মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন। রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি-এর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রাজকুমারী একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন। রাজকুমারী স্থানীয় সম্প্রদায়ের সাথেও কথা বলবেন। কক্সবাজার থেকে বুধবার সকালে তিনি সাতক্ষীরা যাবেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সাথে দেখা করতে কুলতী গ্রামে যাবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন এবং ওই এলাকার সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারী ম্যারি এলিজাবেথের। সূত্র : ইউএনবি | 9 |
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করতে বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমি আপনাদের বলবো এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, তবে তা ওনাদের (বিএনপির) সিদ্ধান্ত। অনেকে বলেন টক্সিক সিচুয়েশন। উনারা (বিএনপি) যদি মনে করেন, এটা টক্সিক সিচুয়েশন, তাহলে আমার মনে হয় টক্সিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য ওনাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে, যোগ করেন আনিসুল হক। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
দিনাজপুর চিরিরবন্দরের পাঁচটি বধ্যভূমি চরম অযত্ন ও অবহেলায় রয়েছে। এসব গণকবরে সীমানা প্রাচীর না থাকায় দেখভালের অভাবে গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। উপজেলায় আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি জে বি উচ্চ বিদ্যালয় চত্বর, ইসবপুর ইউনিয়নের কামারপাড়া-নওখৈর, আব্দুলপুর ইউনিয়নের বানিয়াজুগি, পুনট্টি ইউনিয়নের ভেলামতি নদীর তীর ও তেঁতুলিয়া ইউনিয়নের বেলান নদীর তীরে গণকবর রয়েছে। স্থানীয়রা জানায়, শহীদেরা বেঁচে আছেন তাদের আপনজনদের স্মৃতিসৌধে। বধ্যভূমিগুলোতে নেই কোনো সাইনবোর্ড, সীমানা প্রাচীর কিংবা ঘেরা। কোনো কোনো স্থান পরিত্যক্ত ও গো-চারণ ভূমিতে পরিণত। চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের আলোকডিহি জে বি উচ্চ বিদ্যালয় চত্বরের বধ্যভূমিতে নির্মিত স্মৃতিস্তম্ভটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। অযত্ন-অবহেলার কারণে এর পাটাতন চুরি এবং কিছু অংশ ইছামতি নদীতে ধসে গেছে। স্মৃতিস্তম্ভটি নোংরা ও জরাজীর্ণ হয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে। বিজয়ের মাস এলে নতুন করে ঘষামাজা করা হলেও সারা বছর কেউ খোঁজ রাখে না। জানা যায়, ১৯৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক-হানাদার বাহিনী এবং তাদের দোসররা সারা দেশে বর্বরোচিতভাবে নারকীয় গণহত্যা চালায়। এসব গণহত্যার মরদেহগুলো তারা একটি কবরে বা গর্তে কোনো রকমে পুঁতে রেখে চলে যায়। চিরিরবন্দর উপজেলার মধ্যে রাণীরবন্দরের আলোকডিহি জে বি উচ্চ বিদ্যালয় চত্বরের বধ্যভূমিটিও চিহ্নিত করা হয় এবং স্মৃতিস্তম্ভনির্মিত হয়। স্থানীয় সাংবাদিক এম এ কারী জানান, ওই স্থানটি সে সময় সমতল ভূমি ছিল। সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে রেখেছিল। কিন্তু স্মৃতিস্তম্ভটি নির্মিত হওয়ার পর রক্ষণাবেক্ষণের অভাবে পুরো চত্বরেসবসময় নোংরা-আবর্জনা থাকে। এর কিছু অংশ ইছামতি নদীতে ভেঙে গেছে। স্মৃতিস্তম্ভটির সংরক্ষণই নয়, পুরো স্থানটি সীমানা প্রাচীর দিয়ে ঘিরে বাগান করা হলে সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, কী কারণে শনিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, সেটি সবাই জানেন। আগামী রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে।আজ শুক্রবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে।মওদুদ আহমদ বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া যখন নতুন শুরু হলো, তখন সবাই এটাকে স্বাগত জানালেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অন্য নেতারাও স্বাগত জানালেন। এই স্বাগতটা একদিন-দুই দিন ছিল মাত্র। কিন্তু যখন তাঁরা দেখল বাংলাদেশে নতুন একটি আন্দোলন সৃষ্টি হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে যাচ্ছে এবং তারা নির্বাচনে পরাজিত হবে, তখন তারা গালিগালাজ শুরু করে দিল। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নিউইয়র্কে বললেন, সব দুর্নীতিবাজ ও ঘুষখোরেরা একত্রিত হয়েছেন। অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। একেবারেই অশালীন ভাষায় কথা বলেছেন, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশা করি না।' ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে মওদুদ আহমদ বলেন, নির্বাচনের আগে দুরভিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই আইন করা হয়েছে। কারণ হলো গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যাবে না। গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণে রাখতে চায়। মওদুদ আহমদ আরও বলেন, সরকারের দুই-একটি নেতিবাচক ঘটনা শুধু মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলে আওয়ামী লীগের ভোট অনেক কমবে এবং বিএনপির ভোট বাড়বে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, গ্রামের মানুষদের বলেন, সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। সেটা আপনারা পেয়েছেন কিনা? মানুষ তখন উল্টো আপনাকে বলবে, সামান্য একটি পিয়নের চাকরির জন্য পাঁচ লাখ টাকা দিতে হয়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ করে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার হাজার হাজার নতুন চাকরি দিয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে ও অধিদপ্তরে। এসব দলীয়ভাবে দেওয়া হয়েছে এবং দলীয় নেতা-কর্মীদের নেওয়া হয়েছে। টাকা ছাড়া গত ১০ বছরে কেউ কোনো সরকারি চাকরি পায়নি। এমনকি টাকা ছাড়া আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীও চাকরি পায়নি। সুতরাং যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তারা কেউ আওয়ামী লীগকে আর ভোট দেবে না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। | 9 |
আগামী ৯ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে ফ্লাইট বাড়াচ্ছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। করোনা পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক রুট চালু হলে গত ৩১ আগস্ট থেকে দোহায় ফ্লাইট চালানো শুরু করে সংস্থাটি। প্রথমে সপ্তাহে দুইট ফ্লাইট দিয়ে শুরু হলেও ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট চালানোর কথা বুধবার জানায় ইউএস বাংলা। এদিকে গত মঙ্গলবার ইউএস বাংলার ঢাকা-কুয়ালালামপুর রুট চালু হলেও প্রথম ফ্লাইটে মাত্র ১ জন যাত্রী ছিল। ইউএস বাংলার বিএস ৩১৩ ফ্লাইটের ওই যাত্রীর নাম রাফসান জামি। একমাত্র যাত্রী হওয়া সত্ত্বেও তাকে নিয়েই উড়ে যায় ফ্লাইটটি। | 6 |
পণ্য রপ্তানিতে ভালো কোনো সংবাদ পাচ্ছে না বাংলাদেশ। টানা চার মাস ধরে পণ্য রপ্তানি প্রবৃদ্ধি কমছে। তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য-এই তিন শীর্ষ পণ্যের রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে ১ হাজার ৫৭৭ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে দেখা যায়, কেবল গত নভেম্বরে ৩০৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের নভেম্বরে রপ্তানি হয়েছিল ৩৪২ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে চলতি বছরের নভেম্বরে রপ্তানি কমেছে ১০ দশমিক ৭০ শতাংশ। পণ্য রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ পোশাক খাত থেকে এসেছে। তবে পণ্য রপ্তানি আয়ের শীর্ষ খাতটির রপ্তানি দুই মাস ধরে কমছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১ হাজার ৩০৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৭৪ শতাংশ কম। গত অর্থবছর প্রথম পাঁচ মাসে ১ হাজার ৪১৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, 'আমাদের কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমে গেছে। শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ নানা কারণে খরচ বাড়লেও ক্রেতারা পোশাকের দাম কমাচ্ছে। সে জন্য আমরা অনেক ক্রয়াদেশ নিতে পারছি না। আমরা আগে ভেবেছিলাম, আগামী জানুয়ারি থেকে রপ্তানি বাড়বে। তবে ক্রয়াদেশের যে অবস্থা দেখছি, তাতে জানুয়ারিতে ভালো কোনো সংবাদ আসবে বলে মনে হচ্ছে না।' কিছুদিন ধরে পাট ও চামড়া খাতকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ রপ্তানি হিসেবে আবির্ভূত হয়েছে কৃষি প্রক্রিয়াজাত পণ্য। চলতি অর্থবছরের পাঁচ মাসে ৪৪ কোটি ৬৩ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৬৯ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৩৯ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে রপ্তানি কমেছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের মধ্যে ৫ কোটি ৬২ লাখ ডলারের চামড়া, ৯ কোটি ৪১ লাখ ডলারের চামড়াজাত পণ্য, ২৬ কোটি ৪২ লাখ ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে। শীর্ষ তিন পণ্যের প্রবৃদ্ধি কমলেও পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৪০ কোটি ৪৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১৬ শতাংশ বেশি। ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৭ কোটি ডলারের চিংড়ি, ১৪ কোটি ডলারের প্রকৌশল পণ্য, ৪ কোটি ৮৮ লাখ ডলারের প্লাস্টিক পণ্য, ১ কোটি ৫০ লাখ ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার। ২০১৮-১৯ অর্থবছর ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ১ হাজার ৮০৫ কোটি ডলার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম হয়েছে ১২ দশমিক ৫৯ শতাংশ। | 0 |
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা সংক্রমণের শুরুর প্রাক্কালে একটি মহল উদ্বেগ প্রকাশ করে বলেছিল এই পরিস্থিতিতে কমপক্ষে ২ লাখ মানুষ অনাহারে মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা আর মানবিকতার কারণে দেশে একটি মানুষও অনাহারে মারা যায়নি। করোনা ভাইরাস মোকাবিলা প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সফলতা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আর সঠিক দিক নির্দেশনার কারণে বাংলাদেশে করোনা পরিস্থিতি বিশ্বের যেকোনো দেশের চেয়ে দ্রুততম সময়ে নিয়ন্ত্রিত হয়েছে।আজ রোববার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক ধনী রাষ্ট্রের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে করোনা প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করতে হয়েছে। কিন্তু এ দেশের প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে আপামর জনগণ বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার করোনা মোকাবিলায় সফল হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিক, প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতায় তা সম্ভব হয়েছে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার করোনা কালীন সময়ে প্রতিটা সেক্টরে সহযোগিতা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। কেবল করোনাকালীন নয় সাংবাদিকদের অসুস্থতাজনিত আর্থিক সহযোগিতাও অব্যাহত রেখেছেন। সাংবাদিকদের প্রতি বর্তমান সরকারের মতো আর কোনো সরকারের সুনজর ছিল না।জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটনসহ নওগাঁর সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের দ্বিতীয় ধাপে আজ জেলার ১৯ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে এবং একজন সাংবাদিককে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। | 6 |
দল ভালো খেলছিল, কিন্তু গোল পাচ্ছিল না। রেঞ্জার্সের কোচ স্টিভেন জেরার্ডের মেজাজটা এমনিতেই খারাপ ছিল। এমন সময়েই কি না 'পরিষ্কার' একটি পেনাল্টি দেননি রেফারি। রাগে রীতিমতো গজগজ করছিলেন জেরার্ড। সেই রাগটা তিনি রেফারির ওপর ঝাড়তে চেয়েছিলেন ম্যাচের বিরতির সময়। খেলোয়াড় আর ম্যাচ অফিশিয়ালরা যখন মাঠ ছাড়ছিলেন, জেরার্ড রেফারির বিটনের দিকে এগিয়ে যান। কথা বলার চেষ্টা করেন তাঁর সঙ্গে। রেফারি বিটন কথা বলতে আগ্রহ দেখাননি। এ কারণে আরও রেগে যান জেরার্ড। একটা পর্যায়ে রেফারিকে গালি দিয়ে বসেন লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার। প্রথমে জেরার্ড যখন রাগে গজরাতে থাকেন, রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। পরে রেফারির উদ্দেশে গালি দেন জেরার্ড। তখন তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান বিটন। দুই হলুদ কার্ড মিলে হয়ে গেছে লাল কার্ড। ডাগআউটে আর দাঁড়াতে পারেননি জেরার্ড। ঘটনার সূত্রপাত ম্যাচের নায়ক মোরেলসের সুবাদে। গোল করতে মরিয়া হয়ে ওঠা রেঞ্জার্সের কলম্বিয়ান ফরোয়ার্ড আলফ্রেদো মোরেলস বল নিয়ে লিভিংস্টনের বক্সে ঢুকে পড়েন। সেই সময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন লিভিংস্টনের গোলকিপার। সঙ্গে সঙ্গেই পেনাল্টির দাবি তোলে রেঞ্জার্সের খেলোয়াড়েরা। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। এরপর বিরতির সময় কী হয়েছিল-এটা ম্যাচ শেষে বলেছেন জেরার্ড, 'আমি রেফারিকে বলেছিলাম, আপনি আমার সঙ্গে কথা বলতে চান না? এর উত্তরে রেফারি বলেছিলেন, "আমি আপনার সঙ্গে কথা বলতে পারি না।"' এটা বলার পরই চটে গিয়েছিলেন জেরার্ড। চটে গিয়ে তিনি রেফারিকে গালি দিতে শুরু করেন। একটি গালি দিয়ে তিনি বলেন, 'আমি জানি কেন আপনি আমার সঙ্গে কথা বলতে চান না। কারণ, ভয়ংকর একটা ভুল করেছেন আপনি। আসলে আপনি তখন নিজের মধ্যে ছিলেনই না, পাগল হয়ে গিয়েছিলেন!' ম্যাচটি শেষ পর্যন্ত রেঞ্জার্সই জিতেছে, ১-০ গোলে। ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন সেই মোরেলসই। কিন্তু পেনাল্টি না পাওয়ার আক্ষেপ জয়েও ভোলেননি জেরার্ড, 'এটা পরিষ্কার পেনাল্টি ছিল। আমি এমন একজন, যে কিনা রেফারিদের সব সময় সমর্থন করি। কারণ, আমরা সবাই-ই ভুল করি।' কিন্তু জেরার্ডও এত বড় ভুল মেনে নিতে পারেননি, 'কিন্তু এ জন্য তিনজন মানুষ (প্রধান রেফারি ও দুই লাইন্সম্যান) একই ভুল করবে! তারা সবাই বিষয়টি পরিষ্কারভাবে দেখতে পেয়েছে। এই পর্যায়ের খেলায় তিনজন অফিশিয়াল একই ভুল করবে-এটা আমি মানতে পারি না।' এ তো গেল পেনাল্টি না দেওয়া আর ভুলের ব্যাপার। কিন্তু রেফারির সঙ্গে বচসা আর লাল কার্ড নিয়ে কী বলবেন জেরার্ড? তাঁর কথা, 'আমি তাঁর কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছিলাম। কিন্তু তিনি আমার সঙ্গে কথাই বলতে চাইলেন না। একজনের এখানে ভুল হতে পারে। কিন্তু তিনজনের তো একই ভুল হতে পারে না। এটা ঠিক নয়।' | 12 |
রাঙামাটির কাপ্তাইয়ে হাতি ও মানুষের সংঘাত নিরসনে প্রচারপত্র বিলি করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। গতকাল বুধবার বিকেলে 'হাতি-মানুষের সংঘাত নিরসনে আমাদের করণীয়' শীর্ষক প্রচারপত্র বিলি করা হয়।উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার, তালপট্টি, জেটিঘাট, শিল্প এলাকায়, ওয়াগ্গ ইউনিয়নের রামপাহাড় ও শিলছড়ি এলাকায় প্রচারপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ও বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ।এ সময় সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান, জেটিঘাট স্টেশন কর্মকর্তা প্রীতি চাকমাসহ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির নেতা ও স্থানীয় বাসিন্দারা এতে সহায়তা করেন।হাতি এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দাদের বন বিভাগে খবর দেওয়ার অনুরোধ করেন ডিএফও রফিকুজ্জামান শাহ। এ ছাড়া হাতিদের বিরক্ত না করে বিভিন্ন শব্দ করে বা ফটকা ফুটিয়ে তাড়ানোর পরামর্শ দেন। | 6 |
জামালপুরে পৌর মেয়রের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরণ করা হয়। পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু শহরের রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় অন্তত ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন ও তাদের খোঁজখবর নেন। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্মার্ট কার্ড গ্রহণ করতে গিয়ে হকারদের দৌরাত্ম্যে বিব্রত জনসাধারণ। স্থানীয়দের দাবি, উপজেলা নির্বাচন অফিসের যোগসাজশেই হচ্ছে এমনটা।কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিফা খন্দকার (২৬) নির্বাচন অফিস কর্তৃক পূর্বঘোষিত দিনে পৌরসভায় যান স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) তুলতে। পৌরসভায় প্রবেশ পথে গিয়েই দেখেন মানুষের জটলা। গেটের বাইরে এবং ভেতরে চেয়ার পেতে স্মার্ট ফোন নিয়ে বসে আছেন কিছু যুবক। পুরোনো এনআইডি কার্ড নিয়ে নির্বাচন অফিসের লোকজনের কাছে গেলে তাঁরা বলেন, বক্স নম্বর নিয়ে আসেন। কোথায় পাব-এমন প্রশ্নে তাঁরা গেটে বসে থাকা যুবকদের কথা বলেন।শিফা তাঁর এনআইডি কার্ডের বক্স নম্বর আনতে ছাতা টাঙ্গিয়ে বসা লোকগুলোর কাছে গিয়ে ১০ টাকার বিনিময়ে এনআইডি কার্ডের বক্স নম্বর স্লিপ নেন। পরে সেই স্লিপ নিয়ে নির্দিষ্ট বুথে হাতের ১০ আঙুলের ছাপ ও চোখের রেটিনা দিয়ে অন্য বুথ থেকে লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড গ্রহণ করেন। স্মার্ট কার্ড গ্রহণ করার পরই শুরু হয় পৌরসভার ভেতরে থাকা লেমিনেটিং মেশিন ও কার্ড হোল্ডার, ক্লিপ ও ফিতা নিয়ে বসা হকারদের দৌরাত্ম্য।শিফা খন্দকার বলেন, 'সকল নিয়মনীতি মেনে আমি যখন স্মার্ট কার্ড গ্রহণ করলাম। তখন স্মার্ট কার্ড বিতরণ বুথের পাশে দাঁড়ানো একটি লোক আমার হাত থেকে স্মার্ট কার্ডটি টেনে নেয় এবং বলে ওখানে লেমিনেটিং হয়। পরে আমি তাঁকে দিয়ে দিলাম লেমিনেটিং করতে। পরে তিনি আমার স্মার্ট কার্ড কালার ফটোকপি শেষে লেমিনেটিং করে একটা কার্ড হোল্ডারে ক্লিপসহ লাগিয়ে আমার হাতে দেন এবং ৭০ টাকা দাবি করেন।'শিফা আরও বলেন, 'শুরুতে ওই লোকটি যখন আমার স্মার্ট কার্ডটি টেনে নেয় আমি মনে করেছিলাম তাঁরা নির্বাচন অফিসের লোকজন। কিন্তু যখন টাকা দাবি করল তখন বুঝতে পারলাম ওরা আসলে হকার। এ সময় আমার কাছে রিকশা ভাড়া ছাড়া আর কোনো টাকা ছিল না। পরে আমি আমার স্বামীকে ফোন দিয়ে এনে সেই টাকা দিয়ে চলে আসি।'স্মার্ট কার্ড নিতে আসা সুজন মিয়া জানান, তাঁর পুরোনো এনআইডি কার্ড হারিয়ে গেছে। কিন্তু স্মার্ট কার্ড গ্রহণ করার পর বুথে গিয়ে বিষয়টি বললে ৩৭০ টাকা দিতে বলে। পরে তিনি ওই পরিমাণ টাকা দিয়ে স্মার্ট গ্রহণ করেন।এ ব্যাপারে নাম প্রকাশে পৌরসভার কয়েকজন কর্মচারী জানান, এমনিতেই ছোট পৌর ভবন। তার ওপর স্মার্ট কার্ড নিতে আসা লোকজনে পুরোপুরি ঠাসা থাকে। তার মধ্যে অসংখ্য হকারের আনাগোনা। কেউ লেমিনেটিং মেশিন নিয়ে বসা, কেউ স্ক্যানার ও ফটোকপি মেশিন নিয়ে বসা, কেউ আবার কার্ড হোল্ডার, ক্লিপ-ফিতা নিয়ে বসা। আমরা তাঁদের প্রতিদিনই পৌরসভার বাইরে যেতে বলি। কিন্তু তাঁরা আমাদের কথা আমলে নেয় না।স্মার্ট প্রদানকারী দলের টেকনিক্যাল সাপোর্টার ও টিম লিডার মো. শিমুল মিয়া বলেন, 'স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে কালীগঞ্জ পৌরসভার ভেতরে অসংখ্য হকার ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তাদের কিছু করতে পারি না। কারণ আমরা গাজীপুর থেকে কার্ড বিতরণ করতে পৌরসভায় এসেছি। স্থানীয়রা সহযোগী না করলে আমাদের কিছু করার নেই।'এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর বলেন, 'বিষয়টি জানা ছিল না। তবে এমনটা হওয়ার কথা নয় এবং হওয়া উচিতও নয়। যেহেতু আমি জানলাম। পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।'কালীগঞ্জ পৌরসভার মেয়র এস. এম রবীন হোসেন বলেন, 'পৌরসভার ভেতরে হকারদের আনাগোনায় স্মার্ট কার্ড গ্রহণকারীরা মনে করে ওরা নির্বাচন অফিসের লোকজন। এতে স্মার্ট কার্ড গ্রহণকারীরা বিভ্রান্ত হচ্ছে। আমি কয়েকবার লোকজন দিয়ে হকারদের বাইরে বের করে দিয়েছি এবং তাদের ডেকে পৌরসভার ভবনের বাইরে বসতে বলেছি। যদি বাইরে তাদের কাছে গিয়ে কাজ করায় তাতে কারও আপত্তি থাকার কথা না।'উল্লেখ্য, নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ১৭ মে থেকে কালীগঞ্জ পৌর এলাকার ৩৬ হাজার ৬৩৩ জনের মাঝে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণের কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪ পর্যন্ত কয়েকটি বুথে এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। চলবে আগামী ৬ জুন পর্যন্ত। | 6 |
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তার সাথে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান। বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। জানা গেছে, খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগেই তার বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও খালেদা জিয়ার সাথে হাসপাতালে যান। পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হৃদ্যন্ত্রের সমস্যা দেখা দেয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। | 9 |
আমার দীর্ঘদিনের এক সহযাত্রী, আমাদের সংগীতজগতের এক অসাধারণ প্রতিভাধর সুরের কারিগর, এই উপমহাদেশের এক শ্রেষ্ঠ সুরশিল্পী আলাউদ্দীন আলী চলে গেলেন। যিনি ছবি আঁকেন তিনি চিত্রকর, যিনি গীত রচনা করেন তিনি গীতিকার, যিনি সুর রচনা করেন তিনি সুরকার; কিন্তু চিত্র অঙ্কনকে যিনি শিল্পের পর্যায়ে উন্নীত করতে পারেন, তিনিই চিত্রশিল্পী। যিনি গীত রচনাকে কাব্যের পর্যায়ে নিয়ে যেতে পারেন, তিনি লাভ করতে পারেন গীতিকবি অভিধা এবং যিনি সুর রচনাকে শিল্পশৈলীতে সমৃদ্ধ করতে পারেন, তিনি সুরশিল্পী বা সুরস্রষ্টা। আলাউদ্দীন আলী ছিলেন তেমনই একজন সুরশিল্পী। সুরের রং দিয়ে তিনি অন্তরের বিমূর্ত ভাবনাগুলোকে মূর্ত করে তুলতে পারতেন। 'ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়' বা 'সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি' গানের মধ্যে স্বদেশ-প্রকৃতির প্রতি যে বিমুগ্ধতা-তন্ময়তা অথবা 'আমায় গেঁথে দাও না মাগো' গানের মধ্যে যে স্বজন হারানোর বেদনাবোধ, তা যেন সুরের রংতুলিতে আঁকা একেকটি ছবি। বাংলা দেশপ্রেমের গানের ভান্ডারে এসব গান ভাস্বর হয়ে থাকবে। চলচ্চিত্রের গান সাধারণভাবে চলচ্চিত্রের কোনো বিশেষ দৃশ্যের অনুগামী বা সহায়ক, কিন্তু আলাউদ্দীন আলী চলচ্চিত্রের গানকেও মৌলিক গানের মতোই স্বতন্ত্র শিল্প-সুষমা মণ্ডিত করে তুলেছেন, এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। উচ্চাঙ্গসংগীত ও লোকসংগীতের বিভিন্ন উপাদানের সঙ্গে আধুনিক আঙ্গিকের এক সূক্ষ্ম সংমিশ্রণে তিনি বাংলা গানে, বিশেষ করে চলচ্চিত্রের গানে এক নতুন ধারার সৃষ্টি করে গেছেন; যা সম্পূর্ণভাবেই তাঁর নিজস্ব ঘরানা। 'আছেন আমার মুক্তার', 'কেউ কোনো দিন আমারে তো কথা দিল না', 'এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই', 'দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়' বা 'চোখের নজর এমনি কইরা', এমন আরও বহু গান তাঁর এ ঘরানারই ফসল। আলাউদ্দীনের কম্পোজিশন বা সুর বিন্যাসের আরেকটি অনন্য দিক হচ্ছে তাঁর মেলোডি বা সুর-কলি নির্মাণের দক্ষতা। তাঁর গানের মূল মেলোডির মতো ইন্টারলিউডও (গানের মধ্যবর্তী বা বিশ্রামকালের সংগীত) শ্রোতার মনে গেঁথে থাকত। ওপরে উল্লিখিত গান কটির বা 'এমনও তো প্রেম হয়' গানটির ইন্টারলিউড সমানভাবে মূল গানের মতোই জনপ্রিয়। এই রীতিটি উপমহাদেশের গানে, বিশেষ করে চলচ্চিত্রের গানে লক্ষণীয় এবং অবশ্যই দক্ষতার দাবিদার। এ প্রসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 'তুমি যে আমার' গানটি এবং শঙ্কর জয়কিষণের সুরে বিখ্যাত গান 'এ্যায় মেরি দিল কহি অউর চল' গানটির উল্লেখ করা যেতে পারে। এসব গানের ইন্টারলিউড আজও শ্রোতার অন্তরে মূল গানের মতোই অনুরণন তোলে। আলাউদ্দীন আলী পুরো সত্তর দশকটি মাতিয়ে রেখেছিলেন তাঁর এই ঘরানার সম্মোহনী সুরের মায়াজালে। এই সাফল্যের পেছনে ছিল তাঁর অধ্যবসায়, শ্রম এবং মেধা। সংগীত পরিবার থেকে এসেছেন তিনি এবং তাঁর আত্মীয়স্বজনও ছিলেন সংগীত পরিবারের। ফলে এক সংগীত আবহে বেড়ে উঠেছিলেন তিনি। উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছেন পরিবারেরই গুণীজনদের কাছে। সেই তালিমকে তাঁর অসাধারণ মেধা দিয়ে আত্মস্থ করেছেন। সেই সঙ্গে দেশ-বিদেশের বৃহত্তর সংগীতজগতের সঙ্গেও পরিচিত হয়েছেন, নিজেকে ঋদ্ধ করেছেন। কিশোর বয়স থেকেই বেহালা বাজাতেন ঢাকা অক্রেস্ট্রাতে। এই সুবাদেই তিনি সে সময়ের বিখ্যাত সংগীত পরিচালক-সুবল দাস, আলী হোসেন, শহীদ আলতাফ মাহমুদ, খান আতাউর রহমান, খন্দকার নুরুল আলম, সত্য সাহা, আনোয়ার পারভেজের মতো গুণীদের সংস্পর্শে এসেছেন, দেখেছেন, শিখেছেন। আনোয়ার পারভেজের সঙ্গে তিনি সহকারী হিসেবেও কাজ করেছেন। আমিও তখন সংগীত পরিচালক সুবল দাসের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছি। তাঁর কাছেই আমার সংগীত শিক্ষার হাতেখড়ি। তিনি চাইতেন, সংগীত পরিচালনার কাজটিও আয়ত্ত করি। সুর করিয়েছেন, চলচ্চিত্রে আবহ সংগীত করিয়েছেন পাশে বসে থেকে। ব্যক্তিগত প্রসঙ্গে যেতে হলো, কারণ এই কাজের সূত্র ধরেই আলাউদ্দীনের সঙ্গে আমার পরিচয় এবং ঘনিষ্ঠতা।যদ্দূর মনে পড়ে, সুরকার হিসেবে আলাউদ্দীন আলীর যাত্রা শুরু হয়েছিল ১৯৭২ সালের মার্চ মাসে বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত 'ও আমার বাংলা মা তোর রূপের সুধায়' গানটির মধ্য দিয়ে। গানটি গেয়েছিলেন লীনু বিল্লাহ। পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমীনের কণ্ঠে গানটি একটি চলচ্চিত্রে ব্যবহার করা হয় এবং দারুণ জনপ্রিয় হয়ে যায়। এভাবেই আলাউদ্দীন 'এলেন এবং জয় করলেন'। পরের ইতিহাস তাঁর বিস্ময়কর অগ্রযাত্রার, আমাদের গানের জগতে এক নতুন অধ্যায়ের সূচনার। আলাউদ্দীনের সঙ্গে আমার একটি চমত্কার বোঝাপড়া ছিল। তাঁর সুরের বিন্যাস এবং অন্তর্নিহিত আবেগটি যেমন আমি সহজেই বুঝতে পারতাম, তেমনি তিনিও আমার কণ্ঠের, তথা গায়কির ধরনটি বুঝতে পারতেন এবং তার সর্বোচ্চ ব্যবহার করতে পারতেন। মনে আছে, 'আছেন আমার মুক্তার' গানটি রেকর্ড করার সময় আমার বেশ কষ্ট হচ্ছিল। কারণ, স্বরগ্রামের তিনটি ধাপে বিস্তৃত, দ্রুতলয়ের বা গতির গানটি গাওয়া একটু কঠিনই ছিল। আমি তাঁকে গানের লয়টি একটু কমিয়ে, স্কেলটিও একটু নামিয়ে দিতে বললাম। কিন্তু তিনি নাছোড়বান্দা। বললেন, 'আপনি পারবেন, এভাবেই গাইতে হবে।' আরেকবার মনে আছে, চলচ্চিত্রের একটি অতি নাটকীয় দৃশ্যের গান রেকর্ডিংয়ে রাত প্রায় ভোর হয়ে যাচ্ছে, কিন্তু আলাউদ্দীন এবং পরিচালক আমজাদ হোসেন কিছুতেই আমাকে ছাড়ছেন না, কারণ তাঁদের কান্না পেতে হবে। অবশেষে তাঁদের কান্না পেল, আমিও ছাড়া পেলাম। এভাবে সব শিল্পীরই সর্বোচ্চটুকু বের করে আনতে পারতেন তিনি। এমনই ছিল তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা।'একে একে নিভিছে দেউটি', স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যে কজন তরুণ আমাদের সংগীত অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছিলেন, তাঁদের অনেকেই চলে গেছেন। আলাউদ্দীনও চলে গেলেন। তিনি চলে গেছেন, কিন্তু বেঁচে থাকবেন তাঁর সুরের মায়াজালে বিমুগ্ধ সংগীতপ্রেমীর অন্তরে চিরকাল। | 2 |
সারাদেশে কর্মবিরতি পালনকারী প্রাথমিক শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার ওই চিঠিতে অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ নামক একটি সংগঠনের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ পর্যায়ে দাবি আদায়ের কোনো কর্মসূচি পালিত হলে তা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে। অধিকন্তু সরকারি কর্মচারীরা এ ধরনের কর্মসূচি ঘোষণা বা অংশগ্রহণ করা সরকারি শৃঙ্খলা বা আপিল বিধিমালা-২০১৮ এর সম্পূর্ণ পরিপন্থি। চিঠিতে অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দিয়ে বলা হয়, এ ধরনের কর্মসূচির সঙ্গে সংশ্নিষ্ট শিক্ষকদের চিহ্নিত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র বদরুল আলম সমকালকে বলেন, 'এটি পেশাগত মর্যাদার প্রশ্ন। সারাদেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখ শিক্ষকই এই কর্মসূচি পালন করেছেন। তবে কি সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে? এটি সরকারবিরোধী কোনো আন্দোলন নয়। শিক্ষকদের কর্মসূচির কারণে আলোচনার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি কর্তৃপক্ষ দ্রুত আমাদের সঙ্গে বসবে।' ঐক্য পরিষদের নেতারা জানান, সারাদেশে তাদের কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে। জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত মোর্চা 'বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ'-এর ব্যানারে দেশের সব প্রাথমিক শিক্ষক এ কর্মবিরতি পালন করছেন। বুধবার ১৬ অক্টোবর অর্ধদিবস এবং কাল ১৭ অক্টোবর সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে শিক্ষকরা জানান। বেতন বৈষম্য নিরসন না হলে শিক্ষকরা ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবেন এবং মহাসমাবেশ থেকে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান সমকালকে বলেন, 'দাবি আদায় না হলে কর্মসূচি চলমান থাকবে।' সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, 'আমরা চাই কর্তৃপক্ষ হুমকি-ধমকি না দিয়ে দ্রুত ১১তম গ্রেড ও ১০ম গ্রেডের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করুন। পাশাপাশি আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী, কেবল তিনিই পারেন আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে।' প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা বলেন, 'প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কর্মসূচি পালনে বাধ্য করেছে। আমরা শিক্ষকরা দ্রুত সমস্যা সমাধান চাই।' এ আন্দোলনের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান বলেন, '২৩ অক্টোবর মহাসমাবেশ থেকে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।' সংগঠনের নীতিনির্ধারণী কমিটির চেয়ারম্যান আব্দুল্যাহ সরকার বলেন, 'দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ শতভাগ আন্তরিক হোক, আমরা এটাই চাই।' প্রথম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, 'আমরা আলোচনার পথ খোলা রেখেছি। তবে বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।' | 6 |
বরিশালে হলিকেয়ার নামে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চন্দন সরকার (২৪) নামে এক রোগীকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা। তবে নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ নির্যাতনে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে সু-নির্দিষ্ট কিছু জানাতে পারেননি তারা। এদিকে পুলিশ বলছে, তদন্ত করে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃত চন্দন সরকার জেলার আগৈলঝাড়া বড়পাইকা গ্রামের প্রয়াত চিত্ত রঞ্জন সরকারের ছেলে। গত ৭ আগস্ট তাকে ওই কেন্দ্রে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এর ৬ মাস আগে আগৈলঝাড়া থানা থেকে তাকে একবার এই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তখন তিনি ৩ মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন। এদিকে ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অন্যরা সাংবাদিকদের জানান, তাদের প্রায়ই নির্যাতন করা হয়। এখানকার চিকিৎসার অংশই নির্যাতন।ওই সেন্টারে প্রায় প্রতিদিনই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিবেশী বাসিন্দা খাইরুল হাসান। নির্যাতনের শব্দে আশপাশের বাসার শিশুরা আঁতকে ওঠেন বলেও তিনি অভিযোগ করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হলিকেয়ারের সেন্টার ইনচার্জ মো. মাইনুল হক তমাল। তিনি দাবি করেন, 'হলিকেয়ারে কাউকে মারধর বা নির্যাতন করা হয় না।' চন্দনের মৃত্যুকে হত্যা নয় দাবি করে তমাল আরও বলেন, 'তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।' শুক্রবার ছিল হলিকেয়ারে অভিভাবকদের দেখা করার নির্ধারিত দিন। বেশ কয়েকজন অভিভাবক এদিন দেখা করার জন্য সেখানে যান। তখন ওই খবর পেয়ে তারা আতঙ্কিত হয়ে, চিকিৎসাধীন দুইজনকে সেখান থেকে বাসায় নিয়ে যান। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তখন বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুন্ড সাংবাদিকদের বলেন, 'পুরো বিষয়টি আমরা তদন্ত করব। তদন্তে নির্যাতনের অভিযোগ সত্য প্রমাণিত হলে হলিকেয়ারের লাইসেন্স বাতিল করা হবে।' এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'চন্দনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' একই সেন্টারে বছর দুয়েক আগে একজনকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছিল। সবশেষ গত ৩ সেপ্টেম্বর নগরীর রূপাতলী এলাকায় ড্রিম লাইফ নামে একটি মাদক নিরাময়কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের নির্যাতনে সুমন খান নামে এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। হলিকেয়ারে বর্তমানে ২৮ জন রোগী চিকিৎসাধীন। বরিশাল নগরীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে ৬টি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
টাঙ্গাইলের সদরে ২৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে সদর উপজেলার কান্দিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-শহরের দেওলা এলাকার মনির হোসেনের ছেলে মঞ্জু মিয়া (৩১) ও একই এলাকার ফজল মিয়ার ছেলে ছদরুল আলম সবুজ ওরফে নাদিম (২৩)। ৬৯ হাজার টাকা মূল্যের ২৩০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ১০০ টাকা, ২টি মোবাইল, ২টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করা হয়। বিডি-প্রতিদিন/এমআই | 6 |
বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে সেমিনার, মাস্টারক্লাস ও সম্মাননা প্রদান। বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।এবারের উৎসবে মোট ৭টি ভেন্যুতে প্রদর্শনী চলবে। মূল ভেন্যু বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যশালা মিলনায়তন এবং চিত্রশালা মিলনায়তন। জমা পড়া ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেছে। এর মাঝে রয়েছে অস্কার, কান, সানড্যান্স, বার্লিন, বুসানসহ অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৭০টি চলচ্চিত্র।সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় এবার যৌথভাবে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন মানজারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। এবারের উৎসব বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। | 6 |
ভোলার লালমোহনে একটি সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভোগান্তিতে রয়েছেন তিন গ্রামের হাজারো মানুষ। এই তিন গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বেতুয়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতু। জরাজীর্ণ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন রিকশা, সিএনজি চালিত গাড়ি, টেম্পু, মোটরসাইকেল ও মানুষজন চলাচল করছে। কিন্তু ঝুঁকিপূর্ণ সেতুতে যানবাহন চলাচলের সময় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা।সরেজমিনে দেখা গেছে, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বেতুয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ আয়রন সেতু। সেতুটি ফাতেমাবাদ, চাঁদপুর ও অন্নদা প্রসাদ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। তবে এটি জরাজীর্ণ থাকায় এখন মানুষজন দুর্ভোগের শিকার হচ্ছেন। সেতুটির উভয় পাশের রেলিং ভেঙে গেছে। এ ছাড়া স্ল্যাব ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর চারপাশে ফাটল দেখে দিয়েছে। পুরো সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে মেরামত করলেও মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এতে প্রায় আহত হচ্ছে পথচারী, যাত্রী ও এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন ও নূরউদ্দিন জানান, প্রায় ৫-৬ বছর ধরে সেতুটি জরাজীর্ণ। গ্রামবাসী বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি মেরামত করে কোনো রকম চলাচলের উপযোগী করেছে, কিন্তু তাতেও যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা। এই সেতুটি আমাদের একমাত্র ভরসা।স্থানীয় বাসিন্দা সাহেব আলী বলেন, 'বেতুয়া খালের ওপরের সেতুটি মেরামতের জন্য বারবার কর্তৃপক্ষকে জানালেও কাজ হয়নি। এতে দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ।'স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সাহাবুদ্দিন বলেন, 'সেতুটি ভাঙা থাকায় গ্রামের মানুষ অনেক ঝুঁকি নিয়ে বেতুয়া খাল পারাপার হয়। এটি দ্রুত মেরামত করা প্রয়োজন।'লালমোহন উপজেলা এলজিইডি প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, 'আয়রন সেতুটি ২০-২৫ বছর আগে নির্মিত হয়েছিল। বর্তমানে এটি জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই স্থানে নতুন করে একটি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।' | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.