text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের বেশ কিছুদিনের মধ্যে জেলার চার পুলিশ কর্মকর্তা বদলির পর এবার সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদকেও বদলি করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির আদেশ আসে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন (প্রশাসন ও অপরাধ) সরাইল থানার ওসির বদলি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, হেফাজতের তাণ্ডবের এক মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রহিমকে রংপুর রেঞ্জে, জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে সিলেট আর আর এফ এ এবং খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. শাখাওয়াতকে গাজীপুর হাইওয়েতে বদলি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করতে গিয়ে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ ও হরতাল চলাকালে হেফাজতের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, পুলিশ সুপারের কার্যালয়সহ সরকারি ও বেসরকারি অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসব ঘটনায় বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
6
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ও সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই'র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা কীভাবে বিদেশে চাকরি করছেন সে বিষয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ বুধবার জানতে চান- সাবেক এসব শীর্ষ পর্যয়ের কর্মকর্তা বিদেশে চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েছেন কিনা। আদালত বলেছে, আইন অনুসারে বিদেশে চাকরির ক্ষেত্রে সাবেক সেনা কর্মকর্তাদের অনুমতি নেয়া বাধ্যমূলক। এছাড়া, চাকরি ছাড়ার দুই বছরের মধ্যে নতুন কোনো চাকরি গ্রহণ করা নিষিদ্ধ। পাশাপাশি প্রতিরক্ষা সচিব আদালতকে জনিয়েছেন যেপাকিস্তান সামরিক দ্বৈতনাগরিকত্বের অস্তিস্ত নেই। তবে সেনা কর্মকর্তাদের কয়েকজনের স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। জেনারেল রাহিল শরিফ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং তিনি সৌদি নেতৃত্বাধীন মুসলিম জোটের নেতৃত্ব দিচ্ছেন। তবে তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা সেটাই এখন দেখার বিষয়। যদি না নিয়ে থাকেন, তবে তার চাকরিটি চলে যেতে পারে। আরো পড়ুন : ইমরান খানের সামনে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জরয়টার্সপাকিস্তানের সদ্যসমাপ্ত নির্বাচনে পিটিআইয়ের ইমরান খানের বিজয়কে স্বাগত জানিয়েছে ইকুইটি ও বন্ড মার্কেট। তবে বিশ্বকাপজয়ী সাবেক এ ক্রিকেটারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ অপো করছে। চলমান মুদ্রা সঙ্কট ও আর্থিক অচলাবস্থা নিরসনে দীর্ঘমেয়াদি পদপে গ্রহণ জরুরি হিসেবে দেখা দেবে ইমরান সরকারের কাছে। ইমরানকে প্রথম যে বড় ইস্যুতে সিদ্ধান্ত নিতে হতে পারে তা হলো, রুপির ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে বেইলআউটের আবেদন করা হবে কি হবে না। আশির দশকের পর এ নিয়ে ১২ বার আইএমএফের সহযোগিতায় বেইলআউট নিয়েছে পাকিস্তান। দেশটির মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করা হবে খানের সামনে আরো বড় চ্যালেঞ্জ। সরকারি তহবিল ফুরিয়ে ফেলা ভর্তুকি উদ্যোগ ও লোকসানি রাষ্ট্রীয় উদ্যোগ বন্ধ করতেও প্রতিবন্ধকতার মুখোমুখি হবে পিটিআই নেতৃত্বাধীন সরকার।স্থানীয় ব্রোকারেজ হাউজ শাজার ক্যাপিটালের হেড অব রিসার্চ সুলায়মান মানিয়া বলেন, 'দেশের অবস্থা বর্তমানে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, দীর্ঘ দিন স্থিতাবস্থা (স্ট্যাটাস কুয়ো) টিকিয়ে রাখা যাবে না।' খুব দ্রুতই কার্যকর পদপে গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি। গত ডিসেম্বরের পর রুপির চারবার অবমূল্যায়ন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি)। প্রায় ৩০ হাজার ৫০০ কোটি ডলারের অর্থনীতির লেনদেন ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্টস) সঙ্কট ঠেকাতে রুপির মান ২০ শতাংশেরও বেশি অবমূল্যায়ন করা হয়েছে। যদিও ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৮০ শতাংশ হারে দেশটির অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, তবে পাকিস্তানের চলতি হিসাবে চাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বৈশ্বিক তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন এসবিপি। কারণ দেশটি মোট তেলের ৮০ শতাংশই আমদানি করে। এ বিশাল আমদানি প্রয়োজন মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে, যা গত সপ্তাহে ৯০০ কোটি ডলারে নেমে এসেছে। ২০১৭ সালের মে মাসে যেখানে বৈদেশিক মুদ্র্রার রিজার্ভ ছিল এক হাজার ৬৪০ কোটি ডলার। ৩০ জুন শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে পাকিস্তানের চলতি হিসাবে ঘাটতি ৪৩ শতাংশ বেড়ে এক হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে এবং রাজস্ব ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে অর্থনীতির ৬ দশমিক ৮০ শতাংশে। বৃহস্পতিবার বিজয়ী বক্তৃতায় নিজের সংস্কার এজেন্ডার দিকে ইঙ্গিত করে পিটিআই প্রধান বলেন, 'ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে পাকিস্তান।' ইমরান খান বলেন, 'আমাদের অকার্যকর প্রতিষ্ঠানের কারণে অর্থনীতি নিমুখী হচ্ছে। আমাদের এ সরকার ব্যবস্থাপনা (গভর্ন্যান্স) ঠিকঠাক করতে হবে।'
3
অনেকদিনের অপেক্ষা, রবিবার ঠিক সকাল ১০টায় দেখা হবে অসীমাভ ও সায়নীর সঙ্গে, কথা দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। সেই মতোই এ দিন সকালেই প্রকাশ্যে এল প্রসেনজিৎ-জয়া অভিনীত রবিবারের টিজার। প্রেম-ঘৃণা ও প্রতারণার মিশেলে দুটি মানুষের বদলে যাওয়া জীবনের গল্পের আভাসই মিলল ছবির টিজারে। অসম্ভব রাগে কোনো কিছু সজোরে ছুড়ে ফেললেন অসীমাভ। তার এই তীব্র আক্রোশের সাক্ষী হওয়ার পরও শান্ত স্বরে সায়নী বলল, 'তোমার অনেক হিংস্র চেহারা দেখেছি তো'। সায়নীর মুখে এ বক্তব্যই যেন স্পষ্ট করে দেয় অসীমাভর এমন ভয়ঙ্কর ঘৃণা, ক্রোধের সঙ্গে সে পরিচিত। তারপরেই আবার ভরসা, ভালোবাসার জায়গা থেকেই সায়নীর হাত চেপে ধরতে দেখা যায় অসীমাভকে। পরের দৃশ্যে দেখা যাচ্ছে প্লাটফর্মে বসে রয়েছেন জয়া, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দূর থেকে ভেসে আসা গলায় অসীমাভকে বলতে শোনা যাচ্ছে, 'আমি ভালো নেই সায়নী, একদম ভালো নেই।' 'রবিবার'-এর টিজার অসীমাভ ও সায়নীর এমনই এক অজানা প্রেম, ঘৃণা মাখানো রবিবারের গল্পই বলছে। বোঝা গেল এক 'রবিবার'ই বদলে দেবে দুটি জীবন। কলকাতার পরিচালক অতনু ঘোষের ছবি 'রবিবার'-এর জন্য প্রথমবার জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। এর আগে অতনু ঘোষের পরিচালিত প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'ময়ূরাক্ষী' জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। সেরা ছবির শিরোপা জিতেছিল এই ছবি। আবার অতনু ঘোষের পরিচালনায় 'বিনিসুতোয়' অভিনয় করছেন জয়া। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান জুটি বাঁধছেন এই প্রথমবার। 'রবিবার'-এর মাধ্যমে আরো একটি সম্পর্কের গল্পই বলতে চলেছেন পরিচালক। তাই ছবি নিয়ে দর্শকদের যে আলাদা আগ্রহ তৈরি হবে সেটাই স্বাভাবিক। তবে ছবিটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।
2
রোনালদো,ভায়াদোলিদ ও ক্রুয়েজারক্রুয়েজারের আগে স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদ কিনে নিয়েছিলেন 'দ্য ফেনোমেনন' খ্যাত রোনালদো। ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথম ক্লাব মালিকদের তালিকায় নাম তোলেন বিশ্বকাপজয়ী এই তারকা। ৩০ মিলিয়ন ইউরোতে এই ক্লাবের ৫১ শতাংশ মালিকানা কিনে নেন রোনালদো। চলতি বছরের এপ্রিলে ক্লাবে তাঁর মালিকানা ছিল ৮২ শতাংশ। ডেভিড বেকহাম, ইন্টার মিয়ামি২০১৪ সালের মার্চে মিয়ামির সম্প্রসারিত একটা অংশ কেনার প্রক্রিয়া শুরু করেন বেকহাম। ক্লাবের নাম পেতে এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিকে অপেক্ষা করতে হয় ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত। পরে ক্লাবের নাম দেওয়া হয় ইন্টার মিয়ামি ক্লাব। তবে নানা জটিলতায় এই ক্লাবকে মাঠে নামার জন্য অপেক্ষা করতে হয় ২০২০ সাল পর্যন্ত। পাওলো মালদিনি, মিয়ামি এফসিবেকহামের মতো ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনিও মিয়ামির একটি ক্লাবের মালিক। ব্যবসায়ী রিকার্ডো সিলভার সঙ্গে যুক্ত হয়ে গঠন করেন মিয়ামি এফসি। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারিতে যাত্রা শুরু করে এই ক্লাব। সে সময় আরেক ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো নেস্তাকে কোচ হিসেবে নিয়ে আসেন মালদিনি। ইব্রাহিমোভিচ,হ্যামারবাইফুটবল অঙ্গনে নানা কারণে আলোচিত সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে খুব কম মানুষই জানেন, ইব্রা সুইডেন শীর্ষ লিগের একটি ক্লাবের মালিকও বটে। ২০১৯ সালে হ্যামারবাই আইএফর ২৩.৫ শতাংশ শেয়ার কিনে নেন সাবেক এই বার্সেলোনা তারকা। এই ক্লাবের সঙ্গে বেশ সক্রিয়ভাবেই যুক্ত আছেন ইব্রা। জেরার্দ পিকে,অ্যান্ডোরা এফসিখেলার মাঠ ছাড়ার আগে ক্লাবের মালিকানা নিয়েছেন বার্সেলানার তারকা ফুটবলার জেরার্দ পিকেও। এনক্যাম্পের ক্লাব অ্যান্ডোরা এফসির মালিক তিনি। স্প্যানিশ ফুটবল লিগ সিস্টেমে ১৯৪৮ সাল থেকে লড়াই করে আসছে এই ক্লাবটি। ২০১৮ সালের ডিসেম্বরে এই ক্লাবের মালিকানা কিনেছেন বার্সার এই সেন্টার ব্যাক।
6
বরিশালের বাকেরগঞ্জে অনুমোদনবিহীন কার্যক্রম পরিচালনা করার দায়ে একটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জর মো. ইজাজুল হক। সোমবার (৩০ মে) সকালে বিচার চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের ডা. অনামিকা সরকার টুম্পা, বাকেরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রীনলাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন ও অনুমোদন ছাড়া তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার থেকে তা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ওই ক্লিনিকে ভর্তি হওয়া সব রোগীকে পাশ্ববর্তী ডিজিটাল ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল ভোরের কাগজকে বলেন, দেশের অনিবন্ধিত ও অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সোমবার একটি অনুমোদনহীন ক্লিনিক সিলগালা করেছেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইজাজুল হক ভোরের কাগজকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বাকেরগঞ্জে বিভিন্ন ক্লিনিকে অভিযান চালান হয়। এর মধ্যে গ্রীনলাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে বৈধ কাগজপত্রসহ লাইসেন্স না থাকার কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করা হয়েছে। নিবন্ধন করলে আবার তাদের ক্লিনিক চালু হবে।
6
মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে অপহৃতা শ্যালিকা উদ্ধারসহ অপহরণকারী দুলাভাইকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা-পুলিশ। আজ রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আইনুল ইসলাম (৩৫)। তিনি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।পুলিশ জানায়, ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকার ভুক্তভোগীর বড় বোনের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় আইনুলের। তাঁদের দুটি সন্তান রয়েছে। আইনুল তাঁর স্ত্রীর ১৫ বছর বয়সী ছোট বোনকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই মধ্যে ১ আগস্ট বিকেলে নাহিন এগ্রোর সামনের পাকা সড়ক থেকে অটোরিকশা যোগে শ্যালিকাকে অপহরণ করে নিয়ে যান আইনুল।এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় গতকাল শনিবার রাতে থানায় মামলা করেন মেয়েটির বাবা।মামলার প্রেক্ষিতে রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও আইনুলকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবীর নেতৃত্বে অভিযানে অংশ নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুবাস চন্দ্র রায়।নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে দুজনকে আদালতে তোলা হবে।
6
হেঁটে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে অ্যাথলেট সাইফুল ইসলাম শান্ত ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছেছেন। গতকাল সোমবার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে স্বাগত জানানো হয়। এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন তিনি।গতকাল সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে শান্তকে ফুলেল শুভেচ্ছা জানান উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার খান, বাংলা বিভাগের শিক্ষক ও রানার্স কমিউনিটির অ্যাডমিন মোহাম্মদ রাজন মিয়া, আখাউড়ার শহীদ স্মৃতি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও রানার্স কমিউনিটির অ্যাডমিন আলী আহাদ রতন, কমিউনিটির সদস্য সুমন রায় ও রিফাত।জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশবিজ্ঞানে স্নাতক সাইফুল ইসলাম শান্তর বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। শান্ত দেশের বৃহৎ রানিং গ্রুপগুলোর সক্রিয় সদস্য এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলায় 'দেবিদ্বার রানার্স' নামে ২ হাজার সদস্যের একটি রানিং গ্রুপ পরিচালনা করে আসছেন।
6
রতন টাটা। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একজন শিল্পপতি। সহজ-সরল জীবনযাপনের জন্য যাঁর খ্যাতি পৃথিবীজোড়া। গত ২৮ ডিসেম্বর ৮৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছেন তিনি। সাদামাটাভাবে তাঁর জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রতন টাটা একটি চেয়ারে বসে আছেন। তাঁর সামনে ছোট একটি কেক রাখা। ওই কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন তিনি। তখন পাশে থাকা এক তরুণ তাঁকে কেক খাইয়ে দেন। সামনে থাকা ছোট মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে রতন টাটা কেক কাটেন। তারপর পাশে বসে থাকা এক তরুণ রতন টাটার কাঁধে হাত রাখেন। এরপরই ওই তরুণ পাশে বসে পড়েন। এক টুকরা কেক ভেঙে টাটাকে খাওয়ান। টাটার পিঠও চাপড়ে দেন। ভিডিও দেখে অনেকে সাদামাটা জন্মদিন উদ্যাপনের জন্য টাটার প্রশংসা করছেন। রতন টাটার এ রকম ঘটনা নিয়ে আগেও নেটিজেনরা সরব হয়েছেন। তবে এবার ভিডিওটি দেখার পর বেশির ভাগ মানুষ একটি প্রশ্ন তুলছেন। তাঁদের আগ্রহের কেন্দ্রে রতন টাটার সাদামাটা জন্মদিন উদ্যাপনে তাঁর একমাত্র সঙ্গী ওই তরুণ। তবে অবাক করার হলেও ছেলেটি রতন টাটার পরিবারের কেউ নন। এ জন্য হয়তো টাটার সঙ্গে জন্মদিন উদ্যাপনের পর তাঁর পরিচয় জানতে অনেকে আগ্রহী হয়ে ওঠেন। টাটার সঙ্গে তরুণের অবশ্য বিশেষ এক সম্পর্ক রয়েছে। ওই তরুণের নাম শান্তনু নাইডু। রতন টাটার ব্যক্তিগত সহকারী। তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব রতন টাটা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁর বক্তৃতা ও জীবন নিয়ে তৈরি গল্প ভাইরাল হয়। কিন্তু রতন টাটা শান্তনু নাইডুতে মুগ্ধ হয়েছিলেন। এরপরই তাঁকে নিজের ব্যক্তিগত সহকারী করেন। ../ কুকুরের প্রতি রতন টাটার ভালোবাসার কথা সর্বজনবিদিত। প্রায়ই তিনি তাঁর কুকুর নিয়ে কথা বলেন। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর যে সদর দপ্তর রয়েছে, সেখানে নেড়ি কুকুরের জন্য একটি কক্ষ বরাদ্দ রয়েছে। রতন টাটার সঙ্গে মুম্বাইয়ের তরুণ শান্তনু নাইডুর সম্পর্কের শুরুও এই কুকুরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ঘটনার পর। ২০১৪ সালে স্নাতকোত্তর শেষে টাটা গ্রুপে যোগ দেন তরুণ শান্তনু নাইডু। হঠাৎ একদিন পথে একটি কুকুর মরে পড়ে থাকতে দেখেন তিনি। এতে খুব ব্যথিত হন শান্তনু। দুর্ঘটনার হাত থেকে কুকুরদের বাঁচাতে বিশেষ ধরনের কলার তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেন। একটি চকচকে কলার তৈরিও করেন। এতে দূর থেকে দেখেই কুকুর শনাক্ত করতে পারবেন চালকেরা। কুকুরদের বাঁচাতে শান্তনুর এমন উদ্যোগের গল্প নিয়ে লেখা প্রকাশ হয়েছিল টাটা গ্রুপের একটি নিউজলেটারে। এখানেই গল্পের শেষ নয়; কুকুরের প্রতি শান্তনু নাইডুর প্রেম ও দুর্ঘটনা থেকে কুকুরদের বাঁচাতে তাঁর নেওয়া উদ্যোগ দেখে মুগ্ধ হন রতন টাটা। ওই ঘটনার কয়েক দিন পর রতন টাটা সরাসরি শান্তনুকে ফোন করেন। তাঁর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানান। এ প্রসঙ্গে শান্তনু বলেন, 'তিনি (রতন টাটা) আমাকে বলেন, আমার কাজ দেখে তিনি অভিভূত হয়েছেন। এরপর যেখানে তাঁর কুকুরগুলো রয়েছে, সেখানে আমাকে নিয়ে যান তিনি। আমাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল এভাবেই।' শান্তনু নাইডু আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। এমবিএ করে ভারত ফেরেন। এরপরই টাটা ট্রাস্টের চেয়ারম্যানের অফিসে উপমহাব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন।রতন টাটা ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এরপর ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি টাটা গ্রুপের অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এখন তিনি টাটা ট্রাস্টের দায়িত্ব পালন করছেন। তথ্যসূত্র: ইকোনমিক টাইমস, টুইটার
3
রাজশাহী নগরের নিউমার্কেটের সামনে রিয়াজুল ইসলাম (২৬) নামের এক তরুণ খুনের পর ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বুলডোজার দিয়ে ফুটপাতের ওপর গড়ে ওঠা অন্তত ২৫টি দোকান গুঁড়িয়ে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নিউমার্কেটের উত্তর পাশেই মহানগর তাঁতি লীগের কার্যালয়। ফুটপাত দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে তাঁতি লীগের নেতা-কর্মীরা জড়িত বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাতের দোকান উচ্ছেদের পর সেখানকার ব্যবসায়ীরা তাঁতি লীগের কার্যালয়ও ভেঙে ফেলার তাগাদা দেয়। তখন সেখানে সংগঠনটির আহ্বায়ক আনিসুর রহমানসহ কয়েকজন এসে নিজেরাই মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালান। পুলিশ তাঁদের জানায়, উচ্ছেদ করা তাদের কাজ নয়। একপর্যায়ে সেখানে হট্টগোল হলে পুলিশ আহ্বায়কসহ দুজনকে ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর আগে ২১ মার্চ রাতে নিউমার্কেটের সামনের ফুটপাতে নিজের দোকানেই ছুরিকাঘাতে আহত হন রিয়াজুল (২৩)। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ফুটপাতে জুতার দোকান চালাতেন। ছুরিকাঘাতের ঘটনায় আহত হন রিয়াজুলের ভাই রিংকুও। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেদিন রাতেই এ ঘটনায় নিহত রিয়াজুলের বাবা মধু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নগরের ষষ্ঠীতলা এলাকার সাঈদ শেখের ছেলে রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), রতনের ছেলে নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার আনুর ছেলে রিমন (২৪) ও দড়িখড়বনা এলাকার হাসুর ছেলে নাঈম (৩৫)। এ ছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ষষ্ঠীতলা এলাকার নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রিয়াজুলের পরিবারের দাবি, তাঁতি লীগের রানা ও রনি কয়েক দিন ধরে ফুটপাত থেকে তাঁদের উচ্ছেদের চেষ্টা করছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২১ মার্চ রাত পৌনে ৮টার দিকে দোকানে গিয়েই রিয়াজুল ও রিংকুর ওপর হামলা করেন তাঁরা। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটপাতকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ সেটি উচ্ছেদ করেছে। তাঁতি লীগের আহ্বায়ককে আটকের বিষয়ে তিনি বলেন, তাদের মধ্যে একাধিক গ্রুপ আছে। একটি গ্রুপ নিজেরাই তাদের কার্যালয় ভাঙার চেষ্টা করছিল। কিন্তু সেটা তাদের কাজ নয়। এ নিয়ে সেখানে হট্টগোল হলে পুলিশ তাদের নিবৃত্ত করে। তাদের থানায় এনে পরে ছেড়ে দেওয়া হয়েছে। খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, ফুটপাতে তরুণ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে। এদিকে ফুটপাতের দোকান উচ্ছেদ করার পর সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়। তাঁরা প্রথম আলোকে বলেন, সামনে রমজান মাস। একটি হত্যাকাণ্ডের পর প্রায় ১০০ পরিবার পথে বসে গেল। নিহত রিয়াজুলের বোন বৃষ্টি আক্তার বলেন, হত্যাকাণ্ডের ঘটনা এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু তাঁতি লীগের ওই দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করতে পারল না। উল্টো তাঁদের দোকানগুলোই ভেঙে দিল। নিউমার্কেটের সামনের ফুটপাতে মূলত জুতা, কাপড়, চায়ের দোকান চলে। ফুটপাতে জুতার ব্যবসা করেন আলামিন ও আকাশ। তাঁরা প্রথম আলোকে বলেন, ফুটপাত ভেঙে ফেলার বিষয়টি আগে থেকে তাঁদের বলা হয়নি। রমজান মাসকে সামনে রেখে তাঁরা দোকানে অনেক বিনিয়োগ করেছেন। এখন তাঁরা সেসব মালপত্র কীভাবে বিক্রি করবেন? পরিবার চালাবেন কী করে? তাঁরা সামনের রমজান মাসটা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা নিয়মিতই ফুটপাত দখলমুক্ত করার কাজ করেন। যেহেতু সেখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাই সেটা ভেঙে দেওয়া হয়েছে। নিউমার্কেটের উত্তর পাশের ফুটপাত ভাঙা হয়নি। কারণ, তাঁর পাশে দারুচিনি নামে একটি ভবনের নির্মাণ হচ্ছে। ওই ভবনের কাজ শেষ হলেই উত্তর পাশের ব্যবসায়ীদের ওই ভবনের একটি অংশে পুনর্বাসন করা হবে। এ নিয়ে তাঁদের সঙ্গে সিটি করপোরেশনের কথা হয়েছে বলে জানান তিনি।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নত সমৃদ্ধশালী দেশের মর্যাদার জন্য কাজ করে চলেছেন। আর বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলার মাটিতে এ স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ শেরপুর প্রেসক্লাব আয়োজিত শেরপুর শিল্পকলা একাডেমীতে করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা (দ্বিতীয় পর্যায়ের) চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই জানিয়ে ডা. মুরাদ হাসান বলেছেন, অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। এছাড়াও যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। অনষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিডি-প্রতিদিন/শফিক
9
রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে এর মূল্য পরিশোধ করতে হবে দেশটির মুদ্রা রুবলে। এ জন্য রাশিয়ার একটি ব্যাংকে বিশেষ হিসাব খুলতে হবে। এর ব্যতিক্রম হলেই গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল শুক্রবার (১ এপ্রিল) থেকে এ ঘোষণা কার্যকর হবে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের একের পর নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। দেশটি থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনো রাশিয়ার জ্বালানি আমদানি করছে ইউরোপের দেশগুলো। পুতিনের নতুন ঘোষণা অনুযায়ী, গ্যাসের বিদেশি ক্রেতাদের প্রথমে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একটি বিশেষ হিসাব খুলতে হবে। তাঁরা ওই হিসাবে বিদেশি মুদ্রা জমা দেবেন। গ্যাজপ্রম ব্যাংক ওই মুদ্রা রুবলে রূপান্তরের পর তা গ্যাসের মূল্য পরিশোধে ব্যবহার করা যাবে। পুতিন বলেন, কেউ যদি অর্থ পরিশোধ না করে, তবে তাকে খেলাপি হিসেবে বিবেচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুতিন বলেন, 'কেউ বিনা মূল্যে আমাদের কাছে কিছু বিক্রি করে না। আর আমরাও দাতব্য কিছু করতে যাচ্ছি না।' এদিকে পুতিনের এমন ঘোষণার পর জার্মানি ও ফ্রান্স রাশিয়ার গ্যাস আনা বন্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। জার্মানির রাজধানী বার্লিনে দেশটির অর্থমন্ত্রী রবার্ট হাবেকের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 'কাল এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে রাশিয়ার গ্যাস আর আসছে না।' ব্রুনো লা মেয়ার বলেন, 'এমন পরিস্থিতি হবে কি না, তা আমাদের ওপরই নির্ভর করে। আর আমরা প্রস্তুতি নিচ্ছি।'
3
চাঁদপুরের কচুয়ায় এসি বাসে বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)' শীর্ষক কারিগরি সহায়তা ৪৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ দিচ্ছে অধিদপ্তর।কচুয়ায় এসি বাসে ৪৪ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণে ৩টি শিফটে ৪০ জন প্রশিক্ষণার্থীকে কোর্স করা হচ্ছে। বাসের ভেতর প্রত্যেকের আসনের সামনে একটি কম্পিউটার রয়েছে। সেই আসনে বসেই প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষিত তরুণ-তরুণীরা। এমন দৃশ্য চোখে পড়ে কচুয়া উপজেলা চত্বরের এসি বাসে।প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের শিক্ষিত যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেকার যুবক ও নারীদের দক্ষ, স্বাবলম্বী এবং আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আয়োজকেরা।প্রশিক্ষণার্থীরা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগে তাঁরা খুশি। বিনা পয়সায় তাঁরা কম্পিউটারের প্রশিক্ষণ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সার্টিফিকেটসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ হবে বলেও জানান তাঁরা।কম্পিউটার প্রশিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, 'সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে পিছিয়ে পড়া বেকার যুবক-যুবতীরা এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন এই প্রশিক্ষণার্থীরা।'উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম আজকের পত্রিকাকে বলেন, 'গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগত যুবক ছেলেমেয়েদের এমএস অফিস, গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট আউট সাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন। যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।'
6
১৫ ডিসেম্বর ঢাকার চারদিক থেকে যৌথ বাহিনীর অগ্রযাত্রা দেখে নিয়াজীর আশা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন ঢাকার পতন আসন্ন। ইয়াহিয়া খানের অনুমতি নিয়ে তিনি জাতিসংঘকে অনুরোধ করলেন আত্মসমর্পণের ব্যবস্থা করতে। একই কথা তিনি জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে। কথা চলতে থাকে আত্মসমর্পণের শব্দ কী হবে এবং কোন ভাষায় তা লেখা হবে এ নিয়ে। শব্দটা 'আত্মসমর্পণ' হবে নাকি 'যুদ্ধবিরতি' হবে তা নিয়ে টালবাহানা করতে থাকেন নিয়াজী। ভারতীয় পক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, শব্দটা হবে 'আত্মসমর্পণ'; কোনো ধরনের যুদ্ধবিরতি নয়।এতেও সমস্যা মেটে না। কার কাছে আত্মসমর্পণ করবে পাকিস্তানি বাহিনী? ভারতের কাছে না মুক্তিবাহিনীর কাছে? যদি মুক্তিবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে, তাহলে পরবর্তী সময়ে তাদের ভাগ্যে কী ঘটবে, সেটা নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের ভয় ছিল। তবে পাকিস্তান পরে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়। জেনারেল মানেকশ ১৫ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে ১৬ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বিমান হামলা না করার নির্দেশ দেন। বাংলাদেশের নানা জায়গায় তখনো ছোটখাটো যুদ্ধ চলতে থাকে। এরই মধ্যে যৌথ বাহিনীর অগ্রযাত্রা দৃশ্যমান হয়।১৪ ডিসেম্বর পোল্যান্ড জাতিসংঘে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করে। সে প্রস্তাবে সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল বলে মনে করা হয়। কিন্তু পাকিস্তান এই প্রস্তাবে রাজি হয়নি। প্রস্তাবটি গ্রহণ করতে পাকিস্তানিরা রাজি হলে এই লজ্জাজনক পরাজয় আত্মসমর্পণ এবং যুদ্ধবন্দী হওয়ার গ্লানি থেকে তারা রেহাই পেত বলে মনে করা হয়।১৫ ডিসেম্বর ভুট্টো নিরাপত্তা পরিষদের সভায় এসে নাটক করলেন। তিনি জাতিসংঘকে 'ফার্স অ্যান্ড ফ্রড' বলে হাতের কাগজগুলো ছিঁড়ে ফেলেন এবং পরিষদের সভা থেকে ওয়াকআউট করেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতীয় দুটি বিমান থেকে ঢাকায় প্রচারপত্র বিলি করে। তাতে পাকিস্তানের পূর্বাঞ্চলের সামরিক কমান্ডকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেওয়া হয় ১৬ ডিসেম্বর সকাল ৯টা।যৌথ বাহিনী এদিন পাকিস্তানিদের নাভিশ্বাস তুলে ফেলেছিল। জয়দেবপুরে মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানিরা। টঙ্গী, ডেমরা, গোদনাইল ও নারায়ণগঞ্জে মিত্রবাহিনীর গোলন্দাজদের আক্রমণে বিপর্যস্ত হয় তারা। এই রাতে মিত্রবাহিনী সাভারের দিক থেকে ঢাকায় আসতে থাকে। এদিন কুমিল্লার আরও কয়েকটি স্থান হানাদারমুক্ত হয়। এদিন বগুড়া ও খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়। চট্টগ্রামের ভাটিয়ারিতে সারা রাত যুদ্ধ চলে। পাকিস্তানি দালাল জামায়াতে ইসলামী, পিডিপি, নেজামী ইসলামীর নেতা-কর্মীরা পালাতে থাকে। কোথাও কোথাও তাদের কেউ কেউ ধরা পড়ে মুক্তিবাহিনীর হাতে।যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়ায়।সূত্র: গোলাম মুরশিদ, মুক্তিযুদ্ধ ও তারপর, একটি নির্দলীয় ইতিহাস; ১৬ ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকা। মহিউদ্দিন আহমদ, যুদ্ধদিনের কথা ১৯৭১।
6
২০২০ সালে ১৮ ডিসেম্বর সৈয়দ আহমেদ শাওকির 'তাকদির' ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল। সেই সময় দুই বাংলায় বেশ আলোচিত হয় আট পর্বের এই সিরিজ। পাশাপাশি সিরিজটিতে অভিনয় করে প্রশংসা পান চঞ্চল চৌধুরী। এবার 'কারাগার' নামে একই পরিচালকের সাত পর্বের আরেকটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। ঈদের পরপরই এর শুটিং শুরু হবে।কাজের বিষয়টি নিশ্চিত করে চঞ্চল চৌধুরী বলেন, 'কাজ করব। চলতি মাসের এক তারিখ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে শুরু করা যায়নি। আশা করছি, ঈদের পরপরই শুরু হবে। সেভাবে শিডিউল দেওয়া আছে।' চঞ্চল চৌধুরী তাঁর চরিত্র সম্পর্কে এখনই কিছু পরিষ্কার করতে চাননি। তিনি বলেন, 'এতটুকুই বলি, এখানে চমক লাগানো চরিত্র আমার। এই ধরনের গল্পের কাজ বাংলাদেশে আগে হয়েছে কি না, আমার জানা নেই।' গল্প সম্পর্কে পরিচালক জানালেন, একটি ফিকশনাল কারাগারে একটি সেল প্রায় ৫০ বছর ধরে বন্ধ। সেই বন্ধ সেলে একজন মানুষকে পাওয়া যায়। মানুষটি কোথা থেকে এসেছেন, কীভাবে এলেন-সেই আবিষ্কার করা নিয়ে গল্প শুরু হয়। 'তাকদির' আলোচিত হয়েছে, 'কারাগার' নিয়ে বাড়তি কোনো চাপ আছে কি, জানতে চাইলে শাওকি বলেন, 'প্রায় ৯ মাস ধরে "কারাগার"-এর গল্প নিয়ে কাজ করছি। ভালো কিছু হবে, সেই প্রত্যাশা নিয়েই কাজে নামব। তবে নতুন কাজে চ্যালেঞ্জ তো থাকেই। ওটিটি মার্কেটটা নতুন। এটি এখনো স্থির নয়। এখানকার প্রতিটি কাজ দিয়েই এই মার্কেট বড় হবে। আমরা যারা কাজ করছি, তাদের ওপর একটা দায়িত্ব আছে, সেটাই করার চেষ্টা করছি আমরা।' জানা গেছে, এই সিরিজে শতাধিক শিল্পী কাজ করবেন। চঞ্চল ছাড়া বাকিদের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। 'কারাগার'-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নিয়ামতুল্লাহ মাসুম।
2
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে চার বছরের কারাদণ্ড ঘোষণা করেছে দেশটির একটিআদালত। সোমবার করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ এবং উসকানির অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। উসকানির বিরুদ্ধে দুই বছর এবং কোভিড-১৯ নিয়ম লঙ্ঘনের দায়ে আরও দুই বছরসহ মোট চার বছরের সাজা ঘোষণা করেন আদালত। সু চি'র বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার একশো বছরের বেশি কারাদণ্ড হতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উসকানি দেওয়ার মতো অভিযোগ। বিডি প্রতিদিন/এমআই
3
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে। মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩০৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ১, রাজশাহীতে ১ ও খুলনায় ২ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
6
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার তিন নম্বর আসামি মানিক মিয়াকে (৪৫) লালমণিরহাট জেলা থেকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে মানিক মিয়াকে গ্রেফতার করে আজ বিকালে গাইবান্ধা থানায় আনা হয়েছে। গাইবান্ধা শহরের পূর্ব পাড়া নিবাসী মানিক মিয়া এই হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন মিয়ার বড় ভাই এবং মৃত নবাব আলীর ছেলে।
6
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে ফেল (হারানো) করাতে হবে। নৌকা এবার তলিয়ে যাবে। আর ভাসবে না। এ জন্য সবাইকে এক হতে হবে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির এলাকার এক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। 'চলমান রাজনীতি, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলার আহ্বায়ক সোহরাব হোসেন।আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, যদি নির্বাচন হয়, তাহলে সেটিও কি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো হবে? দেশে কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে? মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ অপেক্ষায় আছেন। তাঁরা সুযোগ পেলে দেখিয়ে দেবেন।বিএনপি নির্বাচনে আসার সম্ভাবনায় আওয়ামী লীগ নিজেদের বিপদগ্রস্ত মনে করছে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই বিপদগ্রস্ত। আওয়ামী লীগও বিপদগ্রস্ত। কেননা বিএনপির নেতারা বলছেন, বিএনপি এবার নির্বাচন করবে। ফলে আওয়ামী লীগে কাঁপন শুরু হয়েছে। সরকার দলের নেতারা যখন জোরেশোরে কথা বলা শুরু করেছেন, তখন বুঝবেন তাঁরা ভেতরে ভেতরে কাঁপছেন।'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ঢাকা-চট্টগ্রাম শহর ডুবে যায়। এখন সর্বাত্মক লুটপাটের রাজনীতি চলছে।কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মাহমুদুর রহমান। দেশে বিভিন্ন ধরনের নজিরবিহীন ঘটনা ঘটছে বলে উল্লেখ করে তিনি বলেন, ন্যায়সংগত কথা বলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে একরকম গলাধাক্কা দিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এই রকম পরিস্থিতি আর কখনো হয়নি।
9
ঢাকা: একটা সময় প্রতিপক্ষের পরীক্ষা নিতেন মাইকেল হোল্ডিং-ভিভিয়ান রিচার্ডসরা। সেই সোনালি সময় অনেক আগেই পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন উল্টো প্রতিপক্ষের কাছেই তারা নিয়মিত ধরাশায়ী হচ্ছে। ঘরের বাইরে তো বটেই, ঘরের মাঠেও জিততে হাঁসফাঁস করতে হচ্ছে জেসন হোল্ডারদের।পরশু সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ২০০ হারের কোটা পূর্ণ করেছে ক্যারিবিয়ানরা। দক্ষিণ আফ্রিকাও যে খুব ভালো অবস্থানে আছে, তা নয়। এই টেস্ট জয়ের আগে ঘরের বাইরে টানা ৯ টেস্টে জয়হীন ছিল প্রোটিয়ারা। সবশেষ ২০১৭ সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা।প্রথম টেস্টে ইনিংস ও ৬৩ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩-১৯৮৪ মৌসুমে টানা ১১ টেস্ট জেতা দলটির এটি ২০০তম টেস্ট হার। ক্যারিবিয়ানদের চেয়ে বেশি টেস্ট হেরেছে কেবল ইংল্যান্ড (৩০৯) আর অস্ট্রেলিয়া (২২৬)। তবে দল দুটির হারের তুলনায় জয়ের সংখ্যা বেশি। ইংল্যান্ড ৩০৯ হারের বিপরীতে জিতেছে ৩৭৭ টেস্ট। জয়-পরাজয়ের হার-১.২২০। অন্যদিকে অস্ট্রেলিয়া ২২৬ টেস্ট হারের বিপরীতে জিতেছে ৩৯৪টি। জয়-পরাজয়ের হার-১.৭৪৩। একমাত্র ক্যারিবিয়ানদেরই হারের তুলনায় জয় কম। ২০০ হারের বিপরীতে তারা জিতেছে ১৭৭ টেস্ট। জয়ের হারও বাকি দুই দলের তুলনায় কম, ০. ৮৮৫।প্রথম টেস্ট হেরে আরেকটি লজ্জার রেকর্ড করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজ করতে পেরেছিল ২৫৯ রান। দুই ইনিংস মিলিয়ে এটি ঘরের মাঠে উইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯৯ সালে পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ২১৮ করতে পেরেছিল উইন্ডিজ।ঘরের মাঠে ২৫৩ টেস্টে ক্যারিবিয়ানদের এটি ষষ্ঠ ইনিংস হার। ঘরের মাঠে তারা সবশেষ ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছিল ২০১৬ সালে, ভারতের বিপক্ষে।
12
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল। সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে ২০ দলিয় জোট বিএনপির হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। ২০১৬ সালের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
6
আগামী ২৪ জুলাই শেষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই রাষ্ট্রপতি ভোট হওয়ার কথা। আর সেখানেই বিজেপিকে বিপাকে ফেলতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেছেন, 'এবার বিজেপির জন্য রাষ্ট্রপতি নির্বাচন এতটা সহজ হবে না। তাদের কাছে দেশের মোট বিধায়কের অর্ধেকও নেই। বিরোধী দলগুলির একসঙ্গে সারা দেশে আরও বেশি বিধায়ক রয়েছে, খেলা এখনও শেষ হয়নি। এমনকি সমাজবাদী পার্টির মতো দল, যারা উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে হেরেছে, তাদেরও গতবারের চেয়ে বেশি বিধায়ক রয়েছে।' এদিন রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট পেশ করেন তিনি। আর সেখানেই একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভারতে কেন্দ্রের শাসক দলের কাছে সবচেয়ে বড় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই পদ্মশিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর জিনিউজের। মুখ্যমন্ত্রী বিরোধী দল বিজেপির বিধায়কদের উদ্দেশে মমতার বক্তব্য, 'সামনেই রাষ্ট্রপতি নির্বাচন আছে। আমাদের সকলের সহযোগিতা না পেলে কিন্তু আপনাদের যথেষ্ট চিন্তার কারণ আছে। বিধানসভা নির্বাচনে পরাজয় সত্ত্বেও সমাজবাদী পার্টির মতো দলগুলি যথেষ্ট শক্তিশালী।' প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে বিজেপি তথা এনডিএ শিবিরের কাছে এখন পঞ্চাশ শতাংশের থেকে কম ভোট আছে। পাঁচ রাজ্যের ভোটের আগেই সেই অবস্থা ছিল। তার মধ্যে চার রাজ্যে দল সরকার গড়তে চললেও উত্তরপ্রদেশে অনেকগুলি আসন কমে গেছে।
3
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাস নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধের কারণে হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসে ১০টি ক্লাস নেওয়ার অনুরোধ করলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে সপ্তাহে একটি করে ক্লাস নেবেন হাছান মাহমুদ। এর আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেন হাছান মাহমুদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
9
বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। জাহিদুজ্জামান ফারুকের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছেন। পাশাপাশি দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে গভীর শোক জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হবে। প্রেসক্লাব ছাড়াও জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য। সাংবাদিকতা-জীবনের দীর্ঘ সময় তিনি ইত্তেফাকে কাজ করেছেন।
0
জাতীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনপ্রতিনিধির মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। বাল্যবিবাহ রোধের মাধ্যমেই মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। এমপিদের মাধ্যমে বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস ও যুব উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে সংসদ। জাতিসংঘের জনসংখ্যা তহবিল 'ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাতালিয়া কানেম-এর সাথে মতবিনিময়কালে স্পিকার এসব কথা বলেন। মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট-এর কার্যক্রমের মাধ্যমে জাতীয় সংসদ কিভাবে বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস ও যুব উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে তা তুলে ধরা হয়। এর আগে স্পিকার বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে ইউএনএফপিএ-এর ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে ইউএনএফপিএ -এর সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ইউএনএফপি'কে ধন্যবাদ জানান। এ সময় ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শুধু অবকাঠামোগত উন্নয়নই হচ্ছে না বরং মানব সম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। রাজস্ব খাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে সরকার এরই মধ্যে দারিদ্রতার হার ৪০ শতাংশ থেকে ২৩ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে নারীর ক্ষমতায়নে রোল মডেল। বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৮/মাহবুব
6
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বরখাস্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন দুটির শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত হওয়া হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছও একই বিষয়ে রিট করেন। রাজশাহী নগর বিএনপি সভাপতি বুলবুলের পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজীবী আমিনুল হক হেলাল। আর বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। আদালতের আদেশের পর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, 'রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউসের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।' উচ্চ আদালতের নির্দেশে গত রোববার দায়িত্ব নেয়ার কিছুক্ষণের মধ্যেই ফের বরখাস্ত হন রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। দায়িত্ব ফিরে পাওয়ার ১১ দিনের মাথায় এদিন গউছও দ্বিতীয়বারের মতো বরখাস্ত হন।
6
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন অভিনয়শিল্পী কুসুম শিকদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিত্সার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের মধ্যে পিপিই দিলেন এ অভিনয়শিল্পী। মঙ্গলবার বিকেলে এগুলো গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, উপস্থিত চিকিৎসক ও নার্সরা।গত ২৬ মার্চ থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন এ অভিনেত্রী। তাই তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে পাঠিয়ে এই সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয় সেখানে। কুসুম শিকদার বলেন, 'আমি হোম কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারিনি। আমার গাড়িচালক সেখানে গিয়ে হাসপাতালের পরিচালক এবং ওই বিভাগের চিকিৎসক ও নার্সদের হাতে পৌঁছে দিয়েছেন পিপিইগুলো।' কুসুম শিকদার জানান, পিপিই একবার ব্যবহার করা যায়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ফলে বিশ্বব্যাপী চিকিৎসক ও নার্সদের কাছে সংকট তৈরি হয়েছে এই সরঞ্জামের। তিনি বলেন, 'যেহেতু একবার ব্যবহার করেই ফেলে দিতে হচ্ছে, সে কারণে এর চাহিদা তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই পিপিই বেশি জরুরি আমাদের এখানে।' দৈনিক মজুরিতে কাজ করা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পীরা। তাঁদেরকে খাবার, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি দিয়ে সহযোগিতা করছেন বিনোদন জগতের তারকারা। এ ব্যাপারটিরও প্রশংসা করেছেন কুসুম। এ ব্যাপারে তিনি বলেন, 'এ উদ্যোগটি ভালো। তবে যাঁরা চিকিত্সা দেবেন, তাঁদের সুরক্ষা আরও বেশি প্রয়োজন। কেননা চিকিৎসক ও নার্সরা নিরাপদ না থাকলে রোগীর কোনো চিকিত্সাই হবে না। সুতরাং এটি খুবই জরুরি।' ছোট পর্দার এ অভিনেত্রী ও সাবেক লাক্স তারকা জানান, আগামী সপ্তাহে স্বল্প আয়ের মানুষের জন্য কিছু খাবার বিতরণ করবেন তিনি।
2
নিখোঁজ মুফতি যুবায়ের আহমাদের সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুফতি যুবায়েরের পরিবার তাঁর সন্ধান দাবি করে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছে। সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রী মোছা. রুকসানা বিলকিছের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবায়েরের ছোট ভাই মো. হাবীবুল্লাহ।সংবাদ সম্মেলনে যুবায়ের আহমাদের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে তিনি তাঁর স্ত্রীকে ফোন করে জানান যে, তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।তাঁরা জানান, মুফতি যুবায়ের আহমাদ রংপুরে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ থাকায় পুনরায় কীভাবে নতুন করে শিক্ষা কার্যক্রম চালু করা যায় সে বিষয়ে আলোচনা করতে তিনি রংপুর গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।এ বিষয়ে প্রথমে তুরাগ থানা ও পরবর্তীতে বিমান বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও থানা-পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন পরিবারটি। তারা বলেন, 'প্রথমে তুরাগ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। বিমানবন্দর থানা থেকে বলা হয়, ২৪ ঘণ্টার আগে কোনো রিপোর্ট হবে না। ২৪ ঘণ্টা পর আবার গেলে ভালো করে খোঁজ করতে বলা হয়।'মুফতি যুবায়েরের স্ত্রী জানান, তিনি কোন রাজনৈতিক দল, মতের সঙ্গে যুক্ত নন। মুফতি জুবায়ের আহমাদ ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বর্তমানে রাজধানীর মান্ডায় অবস্থিত ইসলামি দাওয়া ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।দেশের নাগরিক হিসেবে তারও বেঁচে থাকার ও একজন নিরপরাধ মানুষ হিসেবে সবার সঙ্গে মিলেমিশে জনকল্যাণকর কাজ করার অধিকার আছে দাবি করে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমার নিরপরাধ স্বামীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেন। আমরা পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।'
6
নগরীর নতুন ব্রিজ থেকে নিউমার্কেট রুটের অটোটেম্পু ও ম্যাক্সিমা পরিবহনে কর্মরত ৩ শতাধিক শ্রমিক চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে আছেন। এ ছাড়া চাঁদার জন্য শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে।গতকাল সোমবার সকালে বাকলিয়া ডি সি রোডে চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় পরিবহন নেতারা এসব অভিযোগ করেন।সভায় নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোতোয়ালি মোড়, নিউমার্কেট এবং নতুন ব্রিজ শ্রমিক ইউনিয়নের নামের প্রতি ম্যাক্সিমা টেম্পু থেকে দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা জোরপূর্বক চাঁদা আদায় করা হরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কোতোয়ালি থানার সামনেই প্রকাশ্য লাখ টাকার চাঁদা আদায় হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করায় কোতোয়ালি মোড়ে সকাল-বিকেল যানজট লেগে থাকে। চাঁদা দিতে অস্বীকার করলে ইউনিয়ন নেতারা তাঁদের পালিত সংঘবদ্ধ কিশোরদের দিয়ে টেম্পু শ্রমিকদের মারধর করান। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে তাঁরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ সময় সভায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।সভায় বক্তব্য দেন সংস্থার সভাপতি এ কে দাশ, কার্যকরী সভাপতি নোমান মাহমুদ, সাধারণ সম্পাদক এম আরিফউদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ এমরান জয়নাল আবেদীন, মাইনউদ্দিন, ফারুক মিয়া, এম আবদুল মালেক, রুবেল খান প্রমুখ।
6
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৮৩ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। নতুন ২৪ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন।
6
এক বছর আগে ভারতের কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুর কেরালার এক জনসভায় মন্তব্য করেছিলেন, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে ভারত হবে এক 'হিন্দু পাকিস্তান'। সেই কথার জন্য চলতি সপ্তাহে কলকাতার এক আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ, তাঁর এই বক্তব্য ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে। আগাম জামিনের ব্যবস্থা ছিল বলে কংগ্রেসের এই বিখ্যাত বিধায়ককে জেলে ঢুকতে হয়নি। 'হিন্দু পাকিস্তান' বলতে শশী থারুর কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। তাঁর বক্তব্য: মুসলিম পাকিস্তানে সংখ্যালঘুদের নাগরিক অধিকার প্রতিদিন ভূলুণ্ঠিত হচ্ছে। ভারতে বিজেপি আবার ক্ষমতায় এলে ঠিক সেই কাণ্ডই ঘটবে। ভারত হবে পাকিস্তানের মতো এক ধর্মভিত্তিক রাষ্ট্র, শুধু তফাত হবে মুসলিমের জায়গায় হিন্দু। তারা ভারতীয় শাসনতন্ত্র ছিঁড়ে-খুঁড়ে একাকার করবে, নতুন করে তাদের পছন্দমতো হিন্দু ভারতের শাসনতন্ত্র লিখবে। শশী থারুরের এই ভবিষ্যদ্বাণী যে একেবারে ভিত্তিহীন নয়, তার প্রমাণ এখন প্রতিদিনই মিলছে। যেমন ঝাড়খন্ডে এক মুসলিম যুবক 'জয় শ্রীরাম' বলতে রাজি না হওয়ায় তাঁকে বিজেপি-সমর্থকদের হাতে জান খোয়াতে হয়েছে। এর আগে একই কারণে আরও তিন যুবক গণনির্যাতনের (লিঞ্চিং) শিকার হয়েছেন। একই রাজ্যে বিজেপির এক মন্ত্রীর বিরোধী কংগ্রেসের এক বিধায়ককে জোর করে জয় শ্রীরাম বলার চেষ্টা প্রায় হাতাহাতির পর্যায়ে যায়। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কেন জয় শ্রীরাম বলবেন না, তা নিয়েও হাতাহাতি হয়েছে। সরকারিভাবেই জানানো হয়েছে, সারা ভারতে এই স্লোগান নিয়ে কয়েক শ গণপিটুনির ঘটনা ঘটেছে। অবস্থা এতটাই ভয়াবহ যে ভারতের সেরা ৪৯ জন লেখক-বুদ্ধিজীবী এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। তাঁরা চলতি অবস্থাকে যুদ্ধকালীন পরিস্থিতি বলে বর্ণনা করেছেন। ওপরের ঘটনাগুলো ঘটেছে মোদির দ্বিতীয় বিজয়ের পর। তাঁর প্রথম শাসনামল থেকেই গরুর মাংস খাওয়া ও বিক্রি নিয়ে গণনির্যাতন ঘটেছে। জোর করে ধর্মান্তরের ঘটনাও ঘটেছে। নরেন্দ্র মোদি আবার ক্ষমতায় এলে হিন্দুত্বের জয়জয়কার হবে, এ কথা জানা ছিল, কিন্তু তাই বলে মানুষজন সব বিচারবুদ্ধি হারিয়ে বসবে, এ কথা কেউ ভাবেনি। অবস্থা কতটা বিপজ্জনক (ও হাস্যকর), এ বছরের গোড়ার দিকে দিল্লিতে বিজ্ঞানীদের এক সম্মেলনের খবর পড়লেই তা বোঝা যায়। সংক্ষেপে বলছি। ভারতীয় বিজ্ঞান কংগ্রেস নামে আয়োজিত ওই সম্মেলনে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, প্রাচীন ভারতে কয়েক হাজার বছর আগে স্টেম সেল নিয়ে শুধু গবেষণাই হয়নি, এর ব্যবহারও ব্যাপক ছিল। প্রমাণ? কেন, মহাভারতে তো কৌরব বংশীয় এক মায়ের এক শ সন্তান প্রসবের কথা বলা আছে। স্টেম সেলের ফলেই নাকি এটা সম্ভব হয়েছিল। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা অভিযানের সময় শ্রীরাম যে সেনাবাহিনী নিয়ে যান, তাদের কম করে হলেও দুই ডজন বিমান ছিল, সেখানে বিমানক্ষেত্রও ছিল। অজৈব রসায়নের এই নামজাদা অধ্যাপক নির্দ্বিধায় ঘোষণা করেন, তারও আগে, সেই বৈদিক যুগে, বিষ্ণু যেকোনো চলন্ত লক্ষ্যবস্তুতে অবলীলায় আঘাত হানতে পারতেন, কারণ তাঁর কাছে 'গাইডেড মিসাইল' ছিল। ভাইস চ্যান্সেলর সাহেবের আর কী দোষ! তিনি রাস্তাটা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছ থেকে। প্রথমবার দেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর একই রকম আরেক বিজ্ঞান সম্মেলনে তিনি ঘোষণা করেছিলেন, প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারির প্রচলন ছিল। প্রমাণ? মহাভারতেই তো গণেশের উদাহরণ আছে, তাঁর যে নাকের ওপর বিশাল হাতির শুঁড়, তা তো প্লাস্টিক সার্জারির ফলেই সম্ভব হয়েছিল। মহাভারতে কর্ণের কথা আছে, তিনি মায়ের গর্ভ থেকে প্রসবিত হননি। তা সম্ভব হয়েছিল সে সময়ে ভারতে 'জেনেটিক সায়েন্স' খুবই অগ্রসর ছিল বলে। এটাও মোদিজির আবিষ্কার। সুস্থ মস্তিষ্কের ভারতীয় বিজ্ঞানীরা অবশ্য এই সব রূপকথার সঙ্গে একমত নন। কিন্তু তাতে কী, ভারত সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, যাতে এই সব গল্পগাথাকে ঐতিহাসিক সত্য হিসেবে স্কুলপাঠ্য বইপত্রে অন্তর্ভুক্ত করা হয়। মোদির বিগত মন্ত্রিসভায় উচ্চশিক্ষাবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সত্যপাল সিং। তিনি নিশ্চিত করেছিলেন, পুরোনো ধ্যানধারণা বদলে প্রকৃত সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে। ওহ্ হ্যাঁ, এই ভদ্রলোকই গত বছর বলেছিলেন, ডারউইনের বিবর্তনবাদ মিথ্যা। বিজ্ঞানবিষয়ক মন্ত্রী হর্ষবর্ধন আরেক ধাপ এগিয়ে বলেছিলেন, আইনস্টাইনের অনেক আগেই ভারতীয় বিজ্ঞানীরা আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেছিলেন। এমন অগ্রসর যে ভারত, সেখানে শৌচাগার কেন নেই, এ কথা অবশ্য এসব বিজ্ঞানী খোলাসা করে বলেননি। ভারত তার সৃষ্টির প্রথম ছয় দশক নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণে ব্যয় করেছে। নেহরু-মাওলানা আজাদদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তার জায়গায় এসেছেন হিন্দুত্ববাদী মোদি, তিনি চান প্রত্যেক ভারতীয় নিজেকে শুধু হিন্দু হিসেবে ভাবুক এবং সে জন্য প্রকৃত গর্ববোধ করুক। হিন্দু ভারতকে শ্রেষ্ঠ হিসেবে দাঁড় করানোর এই প্রচেষ্টা ঠিক অপরিকল্পিত বা আকস্মিক নয়। ভারতকে হিন্দু ভারতে পরিণত করা এবং সে জন্য সব হিন্দুর মনে প্রকৃত গর্ববোধ সৃষ্টি বিজেপির একটি দীর্ঘমেয়াদি 'প্রজেক্ট'। তিন দশক ধরে তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে। সে জন্য দরকার ভারতকে জ্ঞানে-বিজ্ঞানে-সভ্যতায় শ্রেষ্ঠ প্রমাণ করা। শুধু আধুনিক ভারতের উদাহরণে সে কাজ করা যাবে না, তাহলে মুসলিমদের কথাও বলতে হয়। অতএব পেছনে যাও, একদম আদিতে চলে যাও। লোকসভা নির্বাচনের ফল থেকে স্পষ্ট, ধর্মনিরপেক্ষবাদীরা পিছু হটছেন। বিপদ টের পেয়ে কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই শেষ মুহূর্তে হিন্দুত্বকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। রাহুল গলায় গাঁদা ফুলের মালা ও গেরুয়া পরেছেন, প্রিয়াঙ্কা গঙ্গাযাত্রায় নেমেছেন। কাজ হয়নি, হিন্দুত্বের স্রোতে তাঁরা ভেসে গেছেন। এই হিন্দুত্ব নিয়ে এখন এতই মাতামাতি যে মুম্বাই ও দিল্লির বাজারে গরুর মূত্র বোতলে বিক্রি হচ্ছে। শাস্ত্রে আছে গোমূত্র অমৃত, অতএব সবাই তা লাইন দিয়ে কিনছে। এমনকি গরুর গোবর থেকে প্রসাধনসামগ্রী তৈরি হচ্ছে, গোমূত্র থেকে লিপবাম। আধুনিক হিন্দু নারীরা ভক্তিভরে সেই গোবিষ্ঠা সানন্দে মুখে মেখে ও লিপবাম ঠোঁটে জড়িয়ে পার্টিতে যাচ্ছেন। (আমেরিকার পাবলিক রেডিওর এই রিপোর্টটি পড়ে দেখুন: ://./) দ্বিতীয় দফায় রাজনৈতিকভাবে ভূমিধস বিজয়ের পর নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপির পরবর্তী প্রকল্প ভারতকে শুধু হিন্দুদের একটি রাষ্ট্রে পরিণত করা। তাঁদের মতে, ভারতীয় কথার মানেই হলো হিন্দুত্ব। এই ভারতে মুসলিমরা থাকবে, অন্যান্য ধর্মের মানুষেরাও থাকবে, কিন্তু তাদের মানতে হবে, রাম তাদেরও প্রভু। ইতিমধ্যে বিজেপির বিজ্ঞানীরা দাবি করা শুরু করেছেন, হিন্দুরা ভারতের আদি মানব। অন্য কোনো স্থান থেকে নয়, এই ভারতেই তাদের উদ্ভব। যেহেতু হিন্দুরা আদি মানব, অতএব এই দেশের সবাই একসময় হিন্দু ছিল। এখন যারা নিজেদের মুসলিম বা অন্য ধর্মের অনুসারী বলে ভাবে, তাদের আবির্ভাব ঘটেছে অনেক পরে, বিদেশি আক্রমণের ফলে ধর্মান্তরের মাধ্যমে। এই সব সম্প্রদায়ভুক্ত মানুষ যদি আদিতে হিন্দু হয়ে থাকে, তাহলে রামকে ভগবান মানতে আপত্তি কোথায়? সেই কারণেই জয় শ্রীরাম স্লোগান। সুব্রামানিয়াম স্বামীর মতো বুদ্ধিজীবীরা এমন দাবিও তুলেছেন, মুসলিমরা যদি ভোট দেওয়ার অধিকার চায় তো সবার আগে তাদের মানতে হবে রক্তের সূত্রে তারাও হিন্দু। বিজেপির এই 'প্রজেক্ট' নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করতেই শশী থারুর 'হিন্দু ভারতের' কথা বলেছিলেন। পাকিস্তানের সৃষ্টি হয়েছিল মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি হিসেবে। যারা মুসলিম নয়, সে দেশে তাদের অধিকার খর্বিত, খণ্ডিত। ভারত তার জন্মের গোড়া থেকেই এই ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাখ্যান করেছিল। মহাত্মা গান্ধী একসময় নিজেকে একই সঙ্গে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-জৈন বলে পরিচয় দিয়েছিলেন। শশী থারুরের ভয়, বিজেপির বর্তমান নেতৃত্ব গান্ধী-নেহরুর এই বহুধর্মভিত্তিক ভারতকে বদলে ফেলে তাকে শুধু হিন্দুদের রাষ্ট্রে পরিণত করতে চান। বিজেপি যে হিন্দু রাষ্ট্রের কথা বলে, তা পাকিস্তানের মুসলিম রাষ্ট্রের অভিন্ন প্রতিফলন ছাড়া আর কিছু নয়। 'স্বাধীনতাযুদ্ধের মহানায়কেরা-গান্ধী, নেহরু, সর্দার প্যাটেল, মাওলানা আজাদ-তাঁরা কেউই এই হিন্দু পাকিস্তানের জন্য লড়াই করেননি।' এই প্রকল্পের পরবর্তী ধাপ হলো কাশ্মীরের রাজনৈতিক চরিত্র বদল। এই প্রকল্পে যদি বিজেপির জয় হয়, তাহলে সেটি হবে 'হিন্দু ভারতের' আরেক বিজয়। ১৪ আগস্ট ২০১৯, নিউইয়র্ক হাসান ফেরদৌস যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি
8
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দীর্ঘ দেড় মাস ধরে ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে কাল সোমবার সকাল থেকে পরীক্ষামূলক ফেরি চলবে। তবে দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় মাদারীপুরসহ ২১ জেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে দুর্ভোগ বেড়েছে। অনেকে প্রচণ্ড স্রোতের মধ্যেও লঞ্চ ও ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। এদিকে নতুন রুট হিসেবে শরীয়তপুরের মাঝিরকান্দিতে একটি ঘাট প্রস্তুত হলেও অজ্ঞাত কারণে ফেরি চলাচল শুরু হয়নি।অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ থাকায় বিকল্প রুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে যাতায়াত করছে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন। ওই পথে দীর্ঘ সময় লাগছে। একই সঙ্গে দ্বিগুণ ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। এর আগে পদ্মা নদীর প্রবল স্রোতে দুর্ঘটনা এড়ানোর কথা বলে এ বছরের ১৮ আগস্ট অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। যদিও এই রুটে পদ্মা পাড়ি দিতে গিয়ে চারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কার ঘটনা ঘটে।বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ বলছে, গেল বুধ ও বৃহস্পতিবার শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল সার্ভে করেছে। এ সময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পায়। এর ফলে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সকল ফেরি চালানো হবে। এ জন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে এই নৌপথে দীর্ঘদিন ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে রাজধানী ঢাকায় যেতে হচ্ছে। এতে দ্বিগুণের বেশি সময় ব্যয় হচ্ছে। একই সঙ্গে ফেরি পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী পারাপারে একমাত্র ভরসা লঞ্চ। তাও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল করছে। নৌপথে রাতের অন্ধকারে দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।বিআইডব্লিউটিসি ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়া নৌপথে ১৮টি ফেরি রয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে পদ্মায় তীব্র স্রোত অব্যাহত থাকায় ২৪ দিনে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর পাইল ক্যাপ। এই পরিস্থিতিতে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ১৮ আগস্ট দুপুরের পর থেকে এই নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। ফেরি বন্ধের প্রায় দেড় মাসে পদ্মায় স্রোতের গতি না কমলেও পানির উচ্চতা অনেকটা কমেছে। শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর বিকল্প রুট হিসেবে বাংলাবাজার ঘাটের পার্শ্ববর্তী শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুট ভাবা হয়েছিল। ওই রুটে ফেরি চালুর জন্য মাঝিকান্দিতে ফেরির পন্টুন বসানো হলেও তা চালু হয়নি। এই রুটে নৌ-চ্যানেলে একাধিক ডুবোচর থাকায় ফেরি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা যায়, অনেকটাই সুনসান নীরবতায় বাংলাবাজার ফেরিঘাট। ঘাটের পন্টুনের পাশে কয়েকটি ডাম্ব ফেরি নোঙর করে রাখা হয়েছে। ঘাটে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নেই। ফেরি না চলায় কোনো গাড়িও এখন আর পারাপারের জন্য এই ঘাটে ভিড়ছে না। যাত্রীরা যারা ঘাটে আসছে, তারা ফেরিঘাটে না এসে লঞ্চঘাটের দিকে অগ্রসর হচ্ছে। ফেরির যাত্রীরা লঞ্চে পদ্মা পারাপার হচ্ছে। এ কারণে লঞ্চগুলোয় অতিরিক্ত চাপও দেখা গেছে।বরিশালগামী লঞ্চের যাত্রী ফকরুদ্দিন বলেন, 'পরিবার নিয়ে ঢাকায় বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। ফেরি বন্ধ থাকায় প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের মধ্য লঞ্চ দিয়ে নদী পাড় হতে হচ্ছে। যে হারে লোকজন লঞ্চে উঠছে, তাতে যেকোনো সময়েই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।'ঢাকাগামী যাত্রী আব্দুল জলিল হাওলাদার বলেন, গত সপ্তাহে আমার মা অসুস্থ ছিলেন। তাঁকে ঢাকা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফেরি বন্ধ থাকায় বিকল্প রুট দিয়ে যেতে হয়েছে। ওই পথে দীর্ঘ সময় লেগেছে, একই সঙ্গে অ্যাম্বুলেন্স ভাড়াও দ্বিগুণ দিতে হয়েছে।'ক্ষোভ প্রকাশ করে ইয়াসমিন নামে বরিশালের গৌরনদীর এক যাত্রী বলেন, 'স্রোতের অজুহাত দেখিয়ে ফেরি বন্ধ রেখেছে। আর কর্মকর্তাদের এখন কোনো কাজ করতে হচ্ছে না। প্রতিবছরই এই সময়ে স্রোত বাড়ে। হাজার হাজার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে জরুরি সেবার জন্য অন্তত অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি পার করার জন্য দু-একটি ফেরি কি চালু রাখা যেত না? আসলে আমাদের মতো সাধারণ মানুষের জীবন মূল্যহীন।'বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, 'পদ্মায় পানির উচ্চতা আগের তুলনায় কমেছে। সেই সঙ্গে স্রোতও আগের চেয়ে কিছুটা কমেছে। ফলে ফেরি চলাচল করার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফেরি চলাচলের চেষ্টা করা হবে।'বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার মো. সালাহউদ্দিন বলেন, 'সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। দুটি ঘাট থেকেই ডাম্ব ফেরি চালানো হবে। যদি পরিবেশ অনুকূলে হয়, তাহলে পরের দিন থেকে প্রতিনিয়ত ফেরি চলাচল করা হবে।'বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান বলেন, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। সার্ভে এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। সফল হলে ফেরি চলবে।'
6
সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন গ্রিড লাইনে অগ্নিকাণ্ডে বেশি ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় লাগছে বলে জানিয়েছেনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের(পিডিবি) এক কর্মকর্তা। আগুন লাগার ২৭ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ চালু করতে না পারার কারণ ব্যাখ্যা করে বুধবার বিকেলে তিনি সমকালকে বলেন, যে উপকেন্দ্রে আগুন লেগেছে ওটাই সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহের প্রধান ও একমাত্র সোর্স ক্ষতির পরিমাণ বেশ রাতে ঢাকা থেকে সরঞ্জাম ও লোক পাঠাতে হয়েছে অনেক কিছু পুড়ে গেছে তাই সময় লাগছে প্রায় ২৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় প্রায় তিন লক্ষাধিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেনপিডিবি বলছে, বুধবার বিকেলের মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে মঙ্গলবার সকালে সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সিলেট জেলাসহ সুনামগঞ্জের বেশ কিছু এলাকা। রাত সুনামগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।তবে সিলেট মহানগরসহ কয়েকটি উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বুধবার দুপুরেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব ইলাহী (অতিরিক্ত দায়িত্ব) জানান, সঞ্চালন পর্যায়ে তারা প্রস্তুত বিদ্যুৎ সরবরাহের জন্য এই দুর্ঘটনায় তাদের চারটি সাব স্টেশন বন্ধ হয়ে যায় মঙ্গলবার বিকেলেই তিনটি সাবস্টেশন চালু হয় চতুর্থটির বুধবার ভোরেই মেরামত সম্পন্ন হয় কিন্তু বিতরণ পর্যায়ে এখনও বিদ্যুৎ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, তারা কাজ করছেন, বুধবার বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে তারা আশাবাদী
6
কয়েকটি বিষয়ে মনে হয়, খোলামেলা আলোচনা হওয়া ভালো। যদিও আবেগের তুঙ্গে থাকা অবস্থায় বাস্তবতাবোধ বিভ্রান্ত হয়, তবু সত্যের সঙ্গে থাকতে হলে ইতিহাসের নির্মোহ বয়ানের কাছে বিশ্বস্ত থাকতেই হবে।মুক্তিযুদ্ধোত্তর দেশটা এগোনোর পথে সাধারণ কিছু বিষয় নিয়ে ইতিহাসে যে ঘোঁট পাকানো হয়েছে, তা থেকে বেরিয়ে আসা জরুরি। সেটা গবেষণাসাপেক্ষ। এখানে কিছু বিষয় তুলে ধরব, যা মূলত ভবিষ্যৎ গবেষণার দুয়ার খুলে দিতে পারে। বলে রাখা ভালো, এর বাইরে আরও অনেক বিষয় আছে, যার নির্মোহ বয়ান আগামী প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে।দুই. একটা অদ্ভুত প্রবণতার সৃষ্টি হয়েছে দেশে, যদি কোনো কথা কারও স্বার্থে আঘাত করে, তাহলে শুরুতেই 'একাত্তরে কোথায় ছিলি' ধরনের প্রশ্ন করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়; কিংবা অনায়াসে বলে দেওয়া হয়, 'তুই রাজাকার।''রাজাকার' বা 'আলবদর' শব্দগুলো যে এতটা হেলাফেলা করে উচ্চারণ করতে হয় না, সে অনুভবশক্তিও এই মানুষদের নেই। যাকে-তাকে 'রাজাকার' বলা হলে সত্যিকারের রাজাকারদের অপরাধের গুরুত্ব লঘু হয়ে যায়। ১৯৭১ সালে এই রাজাকার আর আলবদররা কিন্তু ত্রাসের রাজত্ব চালিয়েছিল এই ভূখণ্ডের মানুষের ওপরই। এখানকার গ্রামগঞ্জ জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে, এখানকার মানুষকেই হত্যা করেছে। ৯ মাস মূলত এখানকার মানুষই পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার, আলবদর, শান্তি কমিটির অত্যাচার সহ্য করেছে।এখন কেউ যদি মনে করে, তাঁরা তো যুদ্ধের সময় ভারতে যাননি, তাহলে তাঁদের কথা ভাবতে হবে কেন? মুক্তিযুদ্ধের পক্ষে হলে তো তাঁরা সবাই সীমানা পেরিয়ে ভারতে আশ্রয় নিতেন! তাহলে বুঝতে হবে, ১৯৭১ সালের রাজনৈতিক পটভূমি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তাদের নেই। এদের ভাবখানা এমন, যেন কোনো দেশে যুদ্ধ হলে বোধ হয় দেশের সব মানুষ 'মহানন্দে' ভিন্ন দেশে শরণার্থী হয়ে পাড়ি জমায়। নিজ দেশে পরবাসী হয়ে বসবাস করা এই মানুষদের দীর্ঘশ্বাসে যেন মুক্তিযুদ্ধের স্পিরিট নেই! যারা এই অপবাদ দেয়, তাদের কেউ বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে চলা যুদ্ধগুলোর বিশ্লেষণ করে দেখেনি। দেখেনি যে যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ নিজ দেশের মাটি আঁকড়ে পড়ে থাকতেই পছন্দ করে।তিন. এখন কেউ যদি মনে করে, উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেওয়াটাই মুক্তিযুদ্ধের সেরা সার্থকতা, তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। যে নব্বই লাখ শরণার্থী একান্ত নিরুপায় হয়ে নিজ ভিটেমাটি ছেড়ে ভারতে যেতে বাধ্য হয়েছিলেন, তাঁরা জানেন, শরণার্থী জীবন কতটা ভয়ংকর হতে পারে। শরণার্থী জীবন তাঁদের কাঙ্ক্ষিত জীবন ছিল না। কিন্তু সে জীবনটাই যাপন করতে হয়েছে তাঁদের। শরণার্থীশিবিরে মানুষের সেই দুঃসহ জীবনযাপনের চিত্র দেখতে পাবেন মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রগুলোয়।শরণার্থীরা অস্ত্র হাতে যুদ্ধ করেননি, কিন্তু যুদ্ধের প্রতিটি আঘাত তাঁরা সহ্য করেছেন। এখন কেউ যদি বলে, তাঁরা তো শরণার্থী হয়ে ভারতে পালিয়েছেন, তাঁদের আর কী অবদান আছে, তাহলে সেটা হবে ইতিহাসের প্রতি জঘন্য অন্যায়। এই মানুষেরা কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। পাকিস্তানি বাহিনী ও তাদের সতীর্থদের অত্যাচারই ছিল তাঁদের দেশত্যাগের মূল কারণ। বেদনাদায়ক যে সময়টা তাঁরা কাটিয়েছেন, তা তাঁদের জীবনের স্বাভাবিক গতিপথকেই পাল্টে দিয়েছে।এ ছাড়া যাঁরা সংস্কৃতির মধ্য দিয়ে, ক্রীড়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গেছেন, কিংবা মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হাসপাতালে যাঁরা কাজ করেছেন, তাঁরা কারা? আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পক্ষে যাঁরা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন, তাঁরাই-বা কারা?যুদ্ধটা যে অস্ত্র হাতে সামনাসামনি যুদ্ধের পাশাপাশি আরও বহু জায়গায় একই সঙ্গে চলেছে, সে সত্য অস্বীকার করার কোনো উপায় নেই।চার. অস্ত্র হাতে যুদ্ধ করেছেন মূলত তরুণ-যুবকেরা। প্রৌঢ়রাও ছিলেন। ১১টি সেক্টরে বিভক্ত রণক্ষেত্রে সামরিক-আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন সেই সব তরুণ-যুবক, যাঁরা আগে কোনো দিন অস্ত্র হাতে নেননি। বিজয় নিশান আর মুক্ত স্বদেশের প্রতি বিশ্বস্ততাই তাঁদের ডেকে এনেছিল এই মৃত্যুর উৎসবে।'নাইন মান্থস টু ফ্রিডম' তথ্যচিত্রে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প থেকে যখন 'আমার সোনার বাংলা' গানটি ভেসে আসছিল, তখন বোঝা যাচ্ছিল, কী অসীম প্রত্যয় নিয়ে এই মানুষেরা শত্রুর মোকাবিলা করেছেন।যুদ্ধশেষে তাঁদের বেশির ভাগই অস্ত্র জমা দিয়ে ফিরে গিয়েছিলেন নিজ কাজে। তাঁদের বেশির ভাগই কোনো ধরনের সরকারি স্বীকৃতির জন্য হন্যে হয়ে পড়ে থাকেননি। তাঁদের অনেকেরই জীবন স্বপ্নের মতো হয়নি, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন অনেকে।মাঝে মাঝেই মুক্তিযোদ্ধাদের যে অমানবিক অবস্থায় জীবনযাপন করার খবর বের হয় পত্রিকায়, তাতে আমরা মর্মাহত হই। কিন্তু আদতে তাঁদের কাছে মুক্তিযুদ্ধের সুফল বয়ে নিয়ে যাওয়া যায়নি।মুক্তিযোদ্ধা ও জাল মুক্তিযোদ্ধার প্রশ্নটিও এখন পর্যন্ত মীমাংসিত হয়নি। এই সরকারের আমলে স্বীকৃত মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বেড়েছে, এটা বড় সুসংবাদ; কিন্তু আদতেই সত্যিকারের মুক্তিযোদ্ধারা এর সুফল পেলেন কি না, তা নিয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য অন্তত আমার কাছে নেই।আমাদের এই গণযুদ্ধটাকে শুধু সামরিক যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার প্রবণতাও দেখা যায়। খেতাবের প্রায় সবই পেয়েছেন সেই সামরিক কর্মকর্তা-কর্মচারীরাই। মুক্তিযোদ্ধাদের নিয়ে পরবর্তীকালে যেসব বইপত্র বের হয়েছে, তাতে অসীম সাহসী বেসামরিক মুক্তিযোদ্ধাদের ফ্রন্টলাইনের অভিজ্ঞতার রোমহর্ষক বিবরণ পাই; তাতে মনে হয়, খেতাব দেওয়ার ব্যাপারটা আরও একটু বিস্তৃত হতে পারত। বেশিসংখ্যক বেসামরিক মুক্তিযোদ্ধার নামও এখানে থাকতে পারত।পাঁচ. যাঁরা মুক্তিযুদ্ধের ৯ মাস এ দেশে থেকেই কাজ করেছেন, সরকারি বা বেসরকারি কাজ? তাঁদেরও অনায়াসে রাজাকার আখ্যা দেওয়া হবে? যাঁরা এ রকম হইহই-রইরই পছন্দ করেন, তাঁদের পড়ে দেখতে বলব, আবু জাফর শামসুদ্দীন আর সরদার ফজলুল করিমের লেখা। মুক্তিযুদ্ধ কোনো এক স্তরের ঘটনা ছিল না। এর প্রতিটি পরতই গুরুত্বপূর্ণ। রাজাকার, আলবদর তথা পাকিস্তানপন্থীরা ছাড়া আর সবাই ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে, যদি এই সত্যকে বাস্তব ধরে এগোই, তাহলে এই প্রগলভতা থাকবে না। তখন নানা পরতের যুদ্ধটা উঠে আসবে।অবরুদ্ধ নগরী থেকে যাঁরা সঙ্গোপনে পাকিস্তানি বাহিনীর বর্বরতা কিংবা তাদের এ দেশীয় তাঁবেদারদের খবর পৌঁছে দিয়েছেন ওপারে বাংলাদেশ সরকারের কাছে, তাঁরা কি মুক্তিযোদ্ধা নন?এ দেশে পাকিস্তানপন্থীদের দাপটের মধ্যে বসবাস করেও যে অসম সাহস তাঁরা দেখিয়েছেন, তার মূল্যায়ন কতটা হয়েছে?শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের লেখা একটি স্লিপ তুলে দিচ্ছি, যেটা তিনি ওপারে পাঠানোর জন্য দিয়েছিলেন একজন মেসেঞ্জারকে। স্লিপে লেখা ছিল: ইমানের বরকতে১. মন্ত্রী আবুল কাশেম-ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক, বর্তমান নাম কাশেম টেক্সটাইল মিলস।২. মাওলানা আমিনুল ইসলাম-সদরঘাটের বিখ্যাত ব্রাহ্মসমাজ লাইব্রেরি ও যাবতীয় সম্পত্তির মালিক। এপ্রিলের প্রথমভাগে লাইব্রেরি লুট করিয়ে ১০ টাকা মণ দরে বই বিক্রি করেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও ওই একই দরে বিক্রি হয়। বর্তমানে নিজ নামে এলট করিয়ে দখলদার।৩. মাওলানা আবদুল মান্নান-মদন মোহন বসাক মন্দির ভবনের বর্তমান মালিক। এখানে সংক্ষেপে যা লেখা হয়েছে, তাতে অস্পষ্ট কিছু নেই। এভাবে পাকিস্তানিদের দোসর হয়ে এ দেশে কারা কী ঘটাচ্ছে, সে খবর কলকাতায় অবস্থিত বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে যেত।ছয়. নিজ স্বার্থে দেশের ইতিহাসকে বিকৃতভাবে তৈরি না করে ইতিহাসের নির্মোহ বয়ান নির্মাণ করলেই তা টিকে থাকবে। ছেষট্টির ৬ দফা আন্দোলনের কিছুদিন আগে থেকে পাকিস্তানের জাতীয় রাজনীতিতে যে পরিবর্তন এসেছিল, শেখ মুজিবুর রহমান যখন সবাইকে ছাড়িয়ে পূর্ব পাকিস্তানের একমাত্র নির্ভরযোগ্য নেতা হয়ে উঠছিলেন, তরুণ নেতৃত্বের প্রতি আস্থা এনেছিলেন, ইত্তেফাক ও ছাত্রলীগ সে সময় যে ভূমিকা পালন করেছিল, উনসত্তরের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছিল, 'ভোটের আগে ভাত চাই' স্লোগান তুলে যারা গণতান্ত্রিক পদযাত্রা ভন্ডুল করতে চেয়েছিল এবং সত্তরের নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগের রাজনীতির সঠিক মূল্যায়ন না হলে ইতিহাস বিকৃত হতে থাকবে।নতুন নতুন মোড়লেরা এসে কৃতিত্বের দাবিদার হবে। ৯০ শতাংশ সত্যের সঙ্গে ১০ শতাংশ মিথ্যে মিশিয়ে দিয়ে এরা ইতিহাসকে কলঙ্কিত করতেই থাকবে। এ কারণেই নির্মোহ ইতিহাস তুলে আনা দরকার।লেখক: উপসম্পাদক, আজকের পত্রিকা
8
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের কাছে ভারত হেরেছে ১-০ গোলে। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি ম্যাচের একমাত্র গোলটি করেন। এই গোলটিই শিরোপা এনে দিয়েছে বাংলাদেশকে। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে পাওয়া বল জালে জড়ান আনাই। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে শিরোপাও ধরে রাখলেন বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই একই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হয় অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে।
12
ভারতীয় নভোচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে চলচ্চিত্রে কাজ করার কথা ছিলো বলিউড বাদশাহ শাহরুখ খানের। কিন্তু পরে ওই ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু কেনো রাকেশ শর্মার জীবনী থেকে বেরিয়ে যান এ নিয়ে বলিউডে নানা গুঞ্জন রটে তখন। পরবর্তীতে জানা যায় 'ডন থ্রি' তে কাজের জন্য সেই ছবিকে না বলে দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বলিউড হাঙ্গামা জানায়, রাকেশ শর্মার জীবনীর বদলে শাহরুখ খান তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'ডন'-এর তৃতীয় কিস্তিকে বেছে নেন। এছাড়া তিনি এ ছবিতে কাজের জন্যও প্রস্তুত বলে খবর প্রকাশ হয়। কিন্তু কবে নাগাদ ফ্র্যাঞ্চাইজি 'ডন'-এর তৃতীয় কিস্তির শুটিং শুরু ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে এ নিয়ে কোন কিছু জানা যায়নি। এ খবরে যারপনায় হতাশ কিং খান ভক্তরা। ছবিতে শাহরুখের কাজ করা প্রসঙ্গে প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেন, 'আমরা এখনও এটির উপর কাজ করছি এবং এটি কখন কাজ শুরু করতে পারবো তা আমরা জানি না। তিনি আরও বলেন, এটি একটি বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি 'ডন'-এর তৃতীয় কিস্তি এবং আমরা আশাবাদী যে এই তৃতীয় কিস্তিটি ভক্তদের হতাশ করবে না।
2
পুলিশের চেকপোস্টগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি তদারকি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। শনিবার তিনি ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বিট পুলিশিং ও শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন। রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ঢাকার পুলিশ প্রধান বলেন, শুদ্ধাচারের কৌশল হিসেবে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সমস্যা শুনতে হবে। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। করোনাকালে যেভাবে মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে পুলিশ, ঠিক তেমনি অন্যান্য ক্ষেত্রেও এই কার্যক্রমকে ধরে রাখতে হবে। তিনি বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। তাই চলমান বিট পুলিশিং প্রক্রিয়াকে আরও বেগবান করতে হবে। বিট পুলিশিং বাস্তবায়ন সংক্রান্ত এই সভায় ডিএমপির ৫০ থানার ৩০২টি বিটের গঠন, বিট অফিসারের দায়িত্ব ও কর্তব্য এবং ওসি, জোনাল এডিসি ও অপরাধ বিভাগের ডিসির দায়িত্ব-কর্তব্যের বিষয়ে তুলে ধরা হয়।
6
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা হবে ৯ অক্টোবর (শুক্রবার)। ওই দিন সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য পদের পরীক্ষা ১০ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে। ৯ অক্টোবর রাজধানীর তেজগাঁও কলেজ, ফার্মগেট; তেজগাঁও সরকারি হাই স্কুল, ফার্মগেট; সেন্ট্রাল উইমেন কলেজ, টিকাটুলি; হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর ও ইডেন মহিলা কলেজ, আজিমপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর রাজধানীর তেজগাঁও কলেজ, ফার্মগেট; তেজগাঁও সরকারি হাই স্কুল, ফার্মগেটে; পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে (মাস্ক বাধ্যতামূলক) পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার্থীদের কালো বল পয়েন্ট নিয়ে পরীক্ষাকেন্দ্র যেতে হবে। পেনসিল ব্যবহার করা যাবে না। পরীক্ষার কেন্দ্র তালিকা, আসন বিন্যাসসহ বিস্তারিত জানতে ... ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারেন চাকরি প্রার্থীরা।
1
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে গত১২ জুন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ রায়হান রনি(২৩)যিনি প্রায় ছয় মাস আগে ঘোষিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক পদেও আছেন।আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগ ও ছাত্রদল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১২ জুনসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক-এই তিন সদস্যবিশিষ্টআলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করেনজেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। এই তিন সদস্যের আংশিক কমিটিতেইসাংগঠনিক সম্পাদক পদে জায়গা পেয়েছেন রনি। এর আগেগত ২৩ জানুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটিতেই এক নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে রনির নাম। তবে একইসঙ্গে ছাত্রদল ও ছাত্রলীগের কমিটিতে থাকার বিষয়টি অস্বীকার করেছেনরনি। তিনি দাবি করেছেন, সারাজীবন তিনি ছাত্রলীগ করেছেন, কখনো ছাত্রদল করেননি। তিনি ও ছাত্রদলের রায়হান রনি এক ব্যক্তি নন। এ ছাড়া ছাত্রদলের রায়হান রনি নামের কাউকে তিনি চেনেনও না এবং এ নামে আলফাডাঙ্গায় কেউ আছেন বলেও তার জানা নেই। এ বিষয়ে নিজের বক্তব্য জানাতেশনিবার দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন রায়হান রনি। লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করেন। তিনি বলেন, 'আমি আজীবন ছাত্রলীগ করেছি। রাজপথে থেকে মিটিং মিছিল করেছি। আমাকে নিয়ে একটি কুচক্রীমহল হীনস্বার্থ হাসিলে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। যুবদলের যে রায়হান রনির কথা বলা হচ্ছে সে রায়হান রনি আমি নই। আমি যদি বিএনপির কর্মী হতাম তাহলে কোথাও না কোথাও তাদের সাথে আমার ছবি থাকতো। আমি এই ভিত্তিহীন মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই।' তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুলতা আল মিলন। তিনি বলেন, 'ছাত্রদলের রায়হান রনি ও ছাত্রলীগের মো. রায়হান রনি একই ব্যক্তি।' রায়হান রনির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী কাওছার হোসেন টিটো ও পৌর ছাত্রলীগ সভাপতি রায়হান আজিজ খান। এ বিষয়ে পৌর মেয়র সাইফুর রহমান জানান, রায়হান রনিকে ছাত্রলীগের কর্মী হিসেবে দেখেছি। তিনি যে বিএনপি, যুবদল করেছেন এমন কথা আমার জানা নেই। একই কথা বলেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম।
6
করোনার মধ্যে কীভাবে মাঠে ফুটবল ফেরাতে হয় তা দেখিয়ে অনন্য নজির স্থাপন করেছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ। তাদের পদাঙ্ক অনুসরণ করে মাঠে গড়িয়েছে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ। মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে আরো অনেক লিগ। বুধবার (১৭ জুন) ওয়ের্দার ব্রিমেনকে হারিয়ে জার্মানির ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা বুন্দেসিলাগার টানা অষ্টম শিরোপা নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ওয়ের্দার ব্রিমেনকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারায় জার্মান চ্যাম্পিয়নরা। একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেওয়ানদোস্কি। ম্যাচের ৪৩ মিনিটের সময় গোলটি করেন তিনি। শিরোপা জয়ের জন্য ওয়ের্দার ব্রিমেনের বিপক্ষে শুধুমাত্র জয়ই প্রয়োজন ছিল বায়ার্নের। আর বুন্দেসলিগায় টানা ১১তম ম্যাচে জয় তুলে নিয়ে সেই কাজটি এই মৌসুমে আরো ২ ম্যাচ হাতে রেখেই করে ফেলেছে তারা। লেওয়ানদোস্কি এই গোল করার মাধ্যমে বুন্দেসলিগায় এই মৌসুমে নিজের ৩১তম গোলটি পূর্ণ করেন। এর মাধ্যমে ২০১৬-১৭ মৌসুমে তৎকালীন বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় পিইরে এমরিকের পর দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে তিনি বুন্দেসলিগায় এক মৌসুমে ৩১টি গোল করেছেন। লিগে যেহেতু বায়ার্নের আরো ২টি ম্যাচ বাকি আছে ফলে তিনি তার গোলের সংখ্যাকে আরো বাড়িয়ে নিতে পারবেন। ম্যাচটিতে যদিও বায়ার্ন তাদের সেরাটা দিতে পারেনি। এমনকি ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটের মাথায় দুটি হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় আলফানসো ডেভিসকে। তবে ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে সমস্যা হয়নি বায়ার্নের। শিরোপাজয়ী বায়ার্ন ৩২ ম্যাচ খেলে ২৪টিতে জয়, ৪টিতে হার ও বাকি ৪টি ম্যাচ ড্র করে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তাদের নিকট প্রতিদ্বন্দী বরুশিয়া ডর্টমুন্ড ৩১ ম্যাচ খেলে ২০টি ম্যাচে জয়, ৬টিতে ড্র ও ৫টি ম্যাচে হেরে সংগ্রহ করেছে ৬৬ পয়েন্ট। এদিকে এই টানা ৮ বারের মতো বুন্দেসলিগার শিরোপা জয়ের মাধ্যমে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের টানা আট শিরোপা জয়ের রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছে বায়ার্ন।
12
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের নিচের সারির দল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের এক বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে বার্সার হয়ে গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। আর এই একটি গোল পাওয়ার মাধ্যমে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখন পুরোপুরি নিজের করে নিয়েছেন মেসি। এতদিন ৬৪৩টি গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে ছিল একটি আলাদা ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি। মেসি গত কয়েকদিন আগে বার্সার হয়ে ৬৪৩টি গোল করে পেলের রেকর্ডটি ছুয়ে পেলেন। আর এই রেকর্ডটি ছোয়ার পর স্বয়ং পেলেই তাকে অভিনন্দন জানান। আর আজ ভায়াদোলিদের বিপক্ষে গোল করার মাধ্যমে মেসি এখন একাই রেকর্ডটির মালিক। এদিকে ম্যাচটিতে মাত্র ২১ মিনিটের সময় এগিয়ে যায় বার্সা। তাদের হয়ে প্রথম গোলটি করেন ক্লেমেন্ট লেঙ্গলেট। এরপর ৩৫ মিনিটের সময় দলের ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। প্রথমার্ধে বার্সা এই ২টি গোলই পায়। এরপর ম্যাচের ৬৫ মিনিটের সময় গিয়ে মেসি তার গোলটি পান। অবশ্য ম্যাচের প্রথমার্ধেই মেসি অন্তত ২টি গোল তুলে নিতে পারতেন। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি
12
ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বলেছেন, আমরা এখন শত্রুদের চাপিয়ে দেয়া অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করছি এবং বর্তমান সঙ্কট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেছেন। তেহরানের জুমা নামাজের খতিব আলোচনায় বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ করে বলেছেন, আলোচনার মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করে অশুভ উদ্দেশ্য হাসিল করাই শত্রুদের প্রধান লক্ষ্য। কিন্তু তাদের এটা জেনে রাখা উচিত ইরান কখনো আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না। আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি আরো বলেছেন, আমেরিকা বলদর্পিতার মাধ্যমে, দখলদার ইসরাইল ষড়যন্ত্রের মাধ্যমে এবং সৌদি আরব বিপুল অর্থ ব্যয় করে মুসলিম বিশ্বে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাই মুসলমানদের উচিত অত্যন্ত সতর্ক হওয়া এবং নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। নিজস্ব প্রযুক্তিতে উন্নত ট্যাঙ্ক বানাচ্ছে ইরান ১৯ জুলাই ২০১৮ ইরানের সামরিক বাহিনীকে আরো ৮০০ ট্যাংক সরবরাহ করা হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ট্যাঙ্ক আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনীকে দেয়া হবে। এর মধ্যে ইরানের বিখ্যাত কারার ট্যাঙ্কও থাকবে। ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা মোজাফফারি-নিয়া বুধবার বার্তা সংস্থা তাসনিম নিউজকে একথা জানান। তিনি জানান, সেনাবাহিনী এবং আইআরজিসি'র চাহিদা পূরণের জন্য ইরান প্রতি বছর ৫০ থেকে ৬০টি ট্যাঙ্ক তৈরি করে। গত বছরের মার্চ মাসে ইরান উন্নতমানের কারার ট্যাঙ্কের উদ্বোধন করে। উভচর শ্রেণির এ ট্যাঙ্ককে ইরানি প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে গণ্য করা হচ্ছে। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বলেছিলেন- গোলাবর্ষণের ক্ষমতা, নিখুঁতভাবে গোলা নিক্ষেপ এবং চলাচলের ক্ষমতার কারণে এ ট্যাঙ্ক বিশ্বের সবচেয়ে উন্নত ট্যাঙ্কের অন্যতম। এতে রয়েছে উন্নত প্রযুক্তির সমন্বয় এবং ট্যাঙ্কটি দিনে ও রাতে সমানভাবে কাজ করতে পারে। কারার হচ্ছে ইরানে তৈরি প্রথম ট্যাঙ্ক যার পুরোটাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল ব্যবস্থা, লেসার রেঞ্জফাইন্ডার এবং ব্যালিস্টিক কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি। এ ট্যাঙ্কের সাহায্যে রাতে ও দিনে একইভাবে অভিযান চালানো যাবে। এছাড়া, এ ট্যাঙ্ক গর্ত, নদী এমনকি পানির নিচ দিয়ে চলতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক খাতে বিপুল অগ্রগতি লাভ করেছে। ইরানের প্রতিরক্ষা বিভাগের তৈরি নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম এরইমধ্যে বিভিন্ন মহড়ায় পরীক্ষা করা হয়েছে। গত বছরের এপ্রিল মাসে ইরান আকারেব নামে একটি নতুন ধরনের যুদ্ধট্যাঙ্ক উদ্বোধন করে। এ ট্যাঙ্কে ৯০ মিলিমিটারের কামান বসানো হয়েছে এবং চারজন সেনা বহন করতে পারে।
3
দক্ষিণ কোরিয়ায় বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী বেজায় রগচটা। একটুতেই মেজাজ খিচড়ে যায় তাঁর। লোকজনকে তখন মারধরও করেন। সর্বশেষ তাঁর শিকার হয়েছেন পার্কের এক পরিচ্ছন্নতা কর্মী।রাষ্ট্রদূতের স্ত্রীর এই চরিত্রের কারণে বিব্রত বেলজিয়াম সরকার। রাষ্ট্রদূতকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চার মাসের মধ্যে দুবার হামলার অভিযোগ ওঠার পর সিউল থেকে রাষ্ট্রদূতকে 'দেরি না করে' দেশে ফেরার নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।গত এপ্রিলের একটি ঘটনার পরে মে মাসের শেষদিকে রাষ্ট্রদূত পিটার লেসকোহিয়েরকে প্রথমে দেশে তলব করা হয়। ওই সময় তাঁর স্ত্রী সিয়াং সুয়েকিউ সিউলের একটি স্টোরে এক নারীকে পিটিয়েছিলেন। এ ঘটনা তখন দক্ষিণ কোরিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।এ মাসেই রাষ্ট্রদূত লেসকোহিয়েরের বেলজিয়ামে ফেরার কথা ছিল। সর্বশেষ ঘটনার বিষয়ে সিউলের ইয়ংসান জেলা পুলিশ গতকাল বৃহস্পতিবার সিএনএনকে জানায়, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিউলের পার্শ্ববর্তী হান্নাম এলাকায় পৌর পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন সিয়াং সুয়েকিউ।পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় এক পরিচ্ছন্নতা কর্মী পার্কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ঝাড়ুটি সিয়াংকে স্পর্শ করে। ওই পৌর কর্মচারী পুলিশকে জানায়, এই ঘটনার পর রাষ্ট্রদূতের স্ত্রী তাঁকে চিৎকার করে শাসাতে থাকেন। গালে দুটি থাপ্পড় দেন। এরপর তিনি ওই নারীকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান।পরে পরিচ্ছন্নতা কর্মী পুলিশ ডেকে আনেন। তখন দুজনেই মারামারি করার কথা স্বীকার করেন। সিয়াং পিঠে ব্যথা হওয়ার কথা জানালে পুলিশ কর্মকর্তারা তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য কাছের একটি ক্লিনিকে নিয়ে যান।বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএনকে নিশ্চিত করেছেন, সেদিন সকালে সিয়াং সিউলের একটি পার্কে 'বিবাদে' জড়িয়েছিলেন। তবে এর কারণ স্পষ্ট নয় বলে উল্লেখ করেছেন তিনি।একটি স্টোরের দুজন কর্মচারীর সঙ্গে হাতাহাতির ঘটনার পর জুলাই মাসের মধ্যে রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে নিয়ে দেশে ফেরার কথা ছিল। এই নতুন পরিস্থিতি বিবেচনা করে, রাষ্ট্রদূতকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার উপ-প্রধানমন্ত্রী সোফি উইলমিস এই নির্দেশনা দিয়েছেন বলে জানান ওই মুখপাত্র।এর আগে এপ্রিলের ঘটনার পর পরই রাষ্ট্রদূত লেসকোহিয়ের স্ত্রীর পক্ষে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি তখন বলেছিলেন, এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেই দোকানে তাঁর (স্ত্রী) সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল তাতে রাগ হওয়ার কারণ থাকতে পারে। তবে গায়ে হাত তোলা মেনে নেওয়া যায় না।
3
অবশেষে ঘটনার ১৪ দিন পর সার্জেন্ট মহুয়া হাজংয়ের মামলা নিল বনানী থানা। তবে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর মামলাটি নথিভুক্ত করা হয়।বিচারের আশা ছেড়ে বাবার চিকিৎসায় মনোযোগ দিয়েছেন সার্জেন্ট মহুয়াবনানী থানার ওসি নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'মামলাটি রেকর্ড করা হয়েছে।' তবে মামলার বিষয়ে বাদী মহুয়া হাজং জানিয়েছেন, তাঁকে থানা থেকে কিছু জানানো হয়নি।চাপে আছেন নারী সার্জেন্ট মহুয়ামামলা নিতে দেরি হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, 'অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন ছিল, তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। বাদীর অভিযোগে কোনো অভিযুক্তের নাম ছিল না ।'নাম প্রকাশে অনিচ্ছুক সার্জেন্ট মহুয়ার এক আত্মীয় বলেন, 'এত তথ্য প্রমাণ থাকার পরও অজ্ঞাত নামে মামলা। এতেই বোঝা যাচ্ছে এ বিচার আমরা কখনো পাব না। শুধু গণমাধ্যমের চাপের কারণে মামলা হয়েছে। দুর্ঘটনার তদন্ত বা বিচার করার জন্য নয়।' তবে এর আগে মামলার বাদী মহুয়া আজকের পত্রিকাকে বলেছিলেন, 'নাম দেওয়ার পর বারবার মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। একপর্যায়ে অজ্ঞাত হিসেবে আবেদন করতে বলা হয়। তাই নতুন করে গত ৯ ডিসেম্বর এভাবে আবেদন করেন তিনি।'গত ২ ডিসেম্বর রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কে এক বিচারপতির ছেলের গাড়িচাপায় আহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর এক পা কেটে ফেলেন। সেখানে নয় দিন চিকিৎসার পর অবস্থা আরও খারাপ হলে পঙ্গু হাসপাতাল থেকে শাহবাগের বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন।পা হারানো বাবাকে নিয়ে অসহায় নারী সার্জেন্টঘটনার পর থেকে মামলা করার চেষ্টা করছেন মনোরঞ্জন হাজংয়ের মেয়ে পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিষেধ করা হয়েছে তাঁকে। হাসপাতালের মধ্যেই বসানো হয়েছে পুলিশি পাহারা। এসবের সঙ্গে আছে বাহিনীর উচ্চপর্যায়ের নানামুখী চাপ।মধ্যরাতে বেপরোয়া গাড়ি চালিয়ে নারী পুলিশ সার্জেন্টের বাবাকে চাপা দেওয়ার ঘটনার অভিযোগ গ্রহণ না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলোর জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মামলা গ্রহণ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তাঁরা।
6
এবার ঈদযাত্রায় দুর্ঘটনায় ১৩ দিনে ২৭৮ জন নিহত হয়েছেন। আহতহ হয়েছেন ১ হাজার ৩৫ জন। সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় এ প্রাণহানীর ঘটনা ঘটে। এর মধ্যে শুধু সড়কপথে নিহত হয়েছেন ২৫৯ জন। ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় দুর্ঘটনা ও হতাহতের এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার এসব তথ্য তুলে ধরে বলা হয়, এবার ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১৩ দিন ঈদযাত্রা বলে ধরা হয়েছে। এই সময়ে সড়ক, রেল ও নৌপথে মোট ২৭০টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৭৮ জন। আর আহত হয়েছেন ১ হাজার ৩৫ জন। দুর্ঘটনার বেশির ভাগই ঘটেছে সড়কপথে। ওই ১৩ দিনে ২৩৭টি সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। সড়ক দুর্ঘটনার বেশির ভাগই আবার ঘটেছে বাসে। বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে ২৯ দশমিক ১৮ শতাংশ। কাভার্ড ভ্যান ও ট্রাক দুর্ঘটনা ২৩ দশমিক ৬ শতাংশ ও মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৬ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া রেলপথে ১৯টি দুর্ঘটনায় ১৫ এবং নৌপথে ১৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নৌ-দুর্ঘটনায় ৮ জন নিখোঁজ রয়েছেন এখনো। তাদের নিহত ব্যক্তিদের তালিকায় ধরা হয়নি। দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে সংবাদ সম্মেলনে বলা হয়, ফিটনেসবিহীন যানবাহন, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন, অদক্ষ চালক, মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে নসিমন-করিমন চলাচল, বিরতিহীনভাবে যানবাহন চালানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে। সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নিরাপদ সড়কের জন্য গঠিত জোট সেভ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্সের (স্রোতা) আহ্বায়ক হোসেন জিল্লুর রহমান বলেন, 'আমাদের দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বা নেওয়ার কথা বলা হয়। কিন্তু জবাবদিহির জায়গাটি নিশ্চিত করা হয় না। আমাদের এখানে যাঁরা নীতিনির্ধারণ করেন, তাঁরাই আবার মালিক-শ্রমিক প্রতিনিধি। জবাবদিহির ব্যাপারে যে অনাগ্রহ রয়েছে, এর মূলে রয়েছে এই স্বার্থের সংঘাত।' সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
6
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুই জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু ৫০ শয্যার হাসপাতালটিতে শিশুদের জন্য তেমন কোনো ওয়ার্ড বিভক্ত করা নাই। নারী ও শিশু রোগীদের জন্য যৌথভাবে ১৪ শয্যার একটি ওয়ার্ড রয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি শিশু রোগীর সংখ্যা ৩০ জনের ওপরে। যা শয্যা সংখ্যারও দ্বিগুণ। ফলে শয্যার তীব্র সংকট দেখা দিয়েছে। যে কারণে অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতাল বারান্দা ও মেঝেতে। ফলে অতিরিক্ত রোগীর এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক ও সেবিকারা।দেখা গেছে, রোগীর এতটাই চাপ যে পুরো বারান্দা জুড়ে রোগীর লাইন রয়েছে। তা ছাড়া বারান্দার ২০ গজ দূরেই দেওয়া হচ্ছে করোনার টিকা। এতে করে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে হাসপাতালের নেবুলাইজার মেশিনের কাছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে মায়েদের দীর্ঘ লাইন লেগেই আছে।সরেজমিনে গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। ফলে স্বাস্থ্যবিধিও বিঘ্নিত হচ্ছে। ভিড়ের মধ্যেই চিকিৎসকেরা সেবা দিচ্ছেন শিশু রোগীদের। মেঝে ও বারান্দায় শুয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী সংখ্যা বেশি হওয়ায় রোগী ও স্বজনেরা গাদাগাদি করে রয়েছেন।৯ মাস বয়সী শিশু ইয়াছিন গত ১২ দিন যাবৎ ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এ সময় ইয়াছিনের মা তুলি খাতুন বলেন, ১২ দিন হল হাসপাতালে ভর্তি। ঠান্ডা-জ্বর লাগলে বাজারের ফার্মেসি দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালেও পরিবর্তন না হওয়ায় এখানে ভর্তি করেছি। ছেলেটা ঠিকমতো খাচ্ছে না।দেড় বছর বয়সী মুক্তাছিনের মা সোনালী খাতুন বলেন, গত ৫ দিন আগে ছেলের শরীরে জ্বর জ্বর ভাব হলে গত শুক্রবার ভর্তি করেছি। কিন্তু রোগীর চাপ বেশি থাকায় বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে।ওয়ার্ড ইনচার্জ নার্স মারিয়া খাতুন বলেন, গত দুই সপ্তাহ ধরেই শিশু রোগীর চাপ বেড়েই চলেছে। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে রোগীর চাপ বেড়ে যাওয়াতে সেবা দিতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে। কিন্তু আমরা ৭ জন সেবিকা কীভাবে এত রোগীর সেবা দিবো। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিশিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান বলেন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ করে শিশু ওয়ার্ডে যে পরিমাণে রোগীর চাপ বেড়েছে সেই তুলনায় আমাদের লোকবল কম। তাই এত রোগীকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, গরম ও ঠান্ডার কারণে রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত ৩ থেকে ৪ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। তাই শিশুদের প্রতি পরিবারের লোকের যত্নশীল হতে হবে। তাহলে শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্তের আশঙ্কাটা অনেকটা কমে যাবে।
6
স্লোগানটাই এমন-'সিফুড ইন আ প্যান'। ভাবুন তো একবার, বিশাল সমুদ্রের বিচিত্র সব মাছ আপনার খাবার টেবিলের ওপর! সামুদ্রিক সব মাছ আর মাছজাতীয় নানা 'আইটেম' দিয়েই সাজানো হয়েছে ফিশ অ্যান্ড কো. রেস্তোরাঁটি। খেতে খেতে মনে হতেই পারে গভীর সমুদ্রের এই মাছগুলো কী করে এল প্যানের মধ্যে? তবে সেসব আসলে বেমালুম ভুলে যাবেন যখন খাবারগুলো মুখে দেবেন! স্বাদ, গন্ধ আর বৈচিত্র্যময় নামের আড়ালে কখন ঢাকা পড়বে সে প্রশ্ন টেরই পাবেন না আপনি। বাংলাদেশে চালু হল ফিশ অ্যান্ড কো. নামে এই আন্তর্জাতিক চেইনটি। বিশ্বের আরও সাতটি দেশে এর চেইন আছে। বাংলাদেশে ওরিয়ন গ্রুপের তত্ত্বাবধানে চলবে ঢাকার গুলশানে। আজই উদ্বোধন হচ্ছে এর। ঢাকার গুলশান-১-এর ১৪০ নম্বর রোডের ২০ নম্বর বাড়িই তাদের ঠিকানা। ফিশ অ্যান্ড কো. তে প্রায় সব খাবারেই আছে সামুদ্রিক মাছের ব্যবহার। খাবারগুলোর নামও বেশ চমৎকার-সি ফুড প্ল্যাটার, নিউ ইয়র্ক ফিশ অ্যান্ড চিপস, বেঙ্গলি ফিশ অ্যান্ড চিপস, কালামারি ইত্যাদি। প্রায় ২৫ ধরনের পানীয় রয়েছে এখানে। লিচি মোহিতো, ক্যান্ডি ক্রাশ, ব্লু ড্রিম, ডাবল ইয়োলো লাইনসহ বিচিত্র সব নামের পানীয়ের স্বাদও আলাদা আলাদা। এ ছাড়া চা, কফি, জুসসহ নিয়মিত পানীয় তো আছেই। পানীয় পড়বে ১৪৫ থেকে ৪৪৫ টাকা এবং সামুদ্রিক মাছের পদ ৫৫০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে। মাছ আকৃতির কাঠের তৈরি ম্যাটের ওপর প্যানের মধ্যে খাবার দেওয়া হয়। আর বাকেটে দেওয়া হয় চামচ। চাইলে বাড়তি থালাও দেওয়া হয়।পুরো রেস্টুরেন্টে একসঙ্গে বসে খেতে পারবেন প্রায় ১০০ জন। আছে পার্টি বুকিংয়ের ব্যবস্থা। রেস্তোরাঁটি সাজানো হয়েছে অনেকটা সমুদ্রে ভাসমান জাহাজের আদলে। কাঠের তৈরি টেবিল-চেয়ারের পাশাপাশি আলোর খেলাও চোখে পড়ার মতো। ওরিয়ন গ্রুপের হেড অব সাপ্লাই চেইন, চৌধুরী খালেদ মাসুদ বলেন, 'আমাদের প্রতিটি খাবারের মান ও স্বাদ আরও সাতটি দেশের ফিশ অ্যান্ড কো.-এর মতোই। আশা করছি, সব বয়সী মানুষের ভালো লাগবে।'
4
অবৈধ স্বৈরাচার দুর্নীতিবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এটাই তার প্রথম কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা। রিজভী বলেন, সরকার পতনের মধ্য দিয়ে মানুষের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। আজকে চারদিকে শুধু আগুন। মানুষের বাড়িঘর জ্বলছে। ঢাকার বস্তি গ্রাস করার জন্য দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। গোটা জাতির নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। বাড়িঘরের নিরাপত্তা নাই। বেঁচে থাকার নিরাপত্তা নাই। তিনি বলেন, আজকে মানুষ নিজের বাড়ি ঘরে থাকতে পারছে না ঢাকার অনেক বস্তি ক্ষমতাসীনরা আগুন লাগিয়ে দখল করে নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন। কোনো স্বৈরাচারের উন্নয়নের কথায় জনগণের উন্নয়ন হয় না। জনগণের কল্যাণ বয়ে আনে না। সরকারের মন্ত্রী এমপিরা যখন উন্নয়নের কথা বলেন তখন বুঝতে হবে হাজার কোটি টাকা দুর্নীতির ষড়যন্ত্র চলছে। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, করোনা হুঁ হুঁ করে বাড়ছে। আজকে হাসপাতালে বেড নেই। রোগীরাও চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। করোনায় মৃত্যু বরণ করছে। সরকারের সেদিকে কোন খেয়াল নেই। করোনার মধ্যে সরকারের লোকেরা আগুন দিয়ে মানুষকে গৃহহীন করছে। ত্রাণ বিতরণের সময় ছাত্রদল পশ্চিম সভাপতি কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন মাহমুদ বাবু, আমিনুর রহমান লিটন, এইচ এম মোজাম্মেল, মাজহারুল ইসলাম রাসেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
6
লড়াইটা ঠিক জমল না। প্রবল আধিপত্য দেখাল ইংল্যান্ড। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে আসা ইউক্রেন থমকে গেল শেষ আটেই। ইংলিশরা উড়াল জয়ের কেতন। পুরোদস্তুর গোল উৎসব করে দীর্ঘ দুই যুগ পর ইউরো ফুটবলের সেমিতে উঠেছে ইংল্যান্ড। রোমের স্তাদিও অলিম্পিকোয় শনিবার রাতে কোয়ার্টার-ফাইনালের শেষ ম্যাচে ৪-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। জোড়া গোল করেন হ্যারি কেইন, অন্য দুই গোলদাতা হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন। ইউরো ফুটবলে শিরোপার রেকর্ড নেই ইংল্যান্ডের। শুধু তাই নয়, ফাইনালই খেলা হয়নি তাদের। সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনাল। এবার সেই বৈতরণী পার হয়ে ফাইনালে উঠে শিরোপার নেশায় বুঁদ গোটা ইংলিশ শিবির। আসরে এখন পর্যন্ত গোল হজম না করা একমাত্র দল হিসেবে ইংল্যান্ড এই ম্যাচে সব দিক থেকেই আধিপত্য করেছে। বল দখলে কিছুটা এগিয়ে থেকে গোলের উদ্দেশে মোট ১০টি শট নেয় তারা, যার ৬টি লক্ষ্যে। আর আন্দ্রে শেভচেঙ্কোর দলের সাত শটের দুটি ছিল লক্ষ্যে। যদিও এর কোনোটিই তেমন ভীতি ছড়াতে পারেনি। ৪ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। রাহিম স্টার্লিংয়ের ডি-বক্সে বাড়ানো থ্রু বল অফসাইডের ফাঁদ ভেঙে প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হ্যারি কেইন। বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যাগুইয়ার। চার মিনিট পরেই ইউক্রেনের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। হেডে আসরে নিজের তৃতীয় গোলটি করেন কেইন (৩-০)। ৬২ মিনিটে ম্যাসন মাউন্টের নেওয়া কর্নারে হেডে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার হেন্ডারসন। ম্যাচ মূলত শেষ হয়ে যায় ঐখানেই। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স শিবির। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ইংল্যান্ড শেষ ষোলোয় হারিয়েছে জার্মানিকে। এবার উজ্জীবিত ইউক্রেনকে হারিয়ে ৫৫ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে আরেক ধাপ এগোল ইংলিশরা। আগামী ৬ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালি। এক দিন পর ৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড মোকাবেলা করবে ডেনমার্কের।
12
পাইকগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আন্না বিশ্বাস নামে এক নারীর বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁগ গ্রামে ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।রাড়ুলী ইউনিয়নের বাঁগ গ্রামের মৃত অমল বিশ্বাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত আন্না বিশ্বাস (৩৮) জানিয়েছেন, আমি সকালে কর্মসৃজন রাস্তার কাজের জন্য গিয়েছিলাম। আমি বাড়ি না থাকায় গত রোববার দুপুরে আমার দেবরের স্ত্রী বুলু বিশ্বাস, অমিও বিশ্বাস, সুধান্য বিশ্বাসসহ ৫ / ৬ জন আমার ঘর ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। পরে আমি রোববার সন্ধ্যায় পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে দেবরের স্ত্রী বুলু বিশ্বাস জানান, আমাদের শরিক অংশে ১০ শতক জমি রয়েছে। ৫ শতকে আমাদের অন্য ৫ শতক আমার ভাশুরের। আমার ভাশুরের ৫ শতক জমির মধ্য হতে ৩ শতক জমি অন্যত্র বিক্রি করে দিয়েছে। আমরা ওই জমি ফেরত পাওয়ার জন্য টাকা আমানত করেছি। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমাদের চেয়ারম্যান এ জমি তাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছিলেন। কিন্তু তারা না মেনে এ ঘটনা ঘটিয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত চলছে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (০৫ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। অন্যদিকে মামলাটিতে শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত বাকি চার আসামি হলেন- ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ, নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকী। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন ভোরের কাগজকে জানান, এদিন বিচারক পুলিশের দেয়া চার্জশিটটি (অভিযোগপত্র) আমলে নেন। এরপর বিচারক চার্জশিট অনুযায়ী মামলার পাঁচ আসামিকে অব্যাহতি দিয়েছেন। এছাড়া বাকি একজন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরআগে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানায় নুরসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। এরপর এ বছরের ৮ জুন তদন্ত কর্মকর্তা শুধু মামুনকে অভিযুক্ত করে বাকি পাঁচ আসামির অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন। এছাড়া একই শিক্ষার্থী গত বছর একই সময়ে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে নুর-মামুনসহ ৬ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে ধর্ষণের সহযোগিতাকারী হিসেবে নুরকে ৩ নম্বর আসামি উল্লেখ করা হয়। পরে এই মামলাতেও শুধু মামুনকে অভিযুক্ত করে বাকিদের অব্যাহতি দেওয়া হয়।
6
মোটরসাইকেলটা কি আত্মহত্যা করল? পুলিশ তাকে চলতে বাধা দিয়েছে। একবার নয়, বারবার। বারবার বাধা পেয়ে তার প্রাণে যে আগুন জ্বলে উঠেছে, তাতেই সে পুড়ে মারা গেছে। তার মাত্র দুটি চাকা। এই দুটি চাকা দিনমান শহরের অলিগলি, সড়ক-জটিলতায় ঘুরে বেড়ায়। ক্লান্তি লাগলেও ঘোরে। সকাল থেকে রাত কেবলই ঘোরে। চাকা দুটি ঘুরলে একটি পরিবার খেতে পারে। পরিবারের শিশুটিকে তখন ক্ষুধাপেটে ঘুমাতে যেতে হয় না। আরেকটু বড় শিশুটার স্কুলে যাওয়া চলতে পারে। শিশুদের মা-বাবাও তো মানুষ। তাদেরও খেতে হয় এবং মোটামুটি সভ্য মানুষ হয়ে সামাজিক নজরদারির মধ্যে থাকতে হয়। মোটরসাইকেলটি ছিল তাদের পারিবারিক ও সামাজিক মানুষ থাকার সহায়। এভাবে একটি পরিবারকে বাঁচিয়ে রাখতে পেরে ভারী আনন্দ হতো মোটরসাইকেলটির। তার মালিকও তাকে খুবই কদর করত। তাকে রোজ পরিষ্কার করত। বাইরের লোককে দিয়ে ধোয়ালে অন্তত এক শ টাকা দিতে হয়। তাই মালিক নিজেই রোজ সকালে বাহনটির গা ধুইয়ে-মুছে চকচকে করে ফেলত। টাকাটা বেঁচে যেত। তারপর দুজনে একসঙ্গে পথে নামত। এখানে কে যে কার চালক বোঝা মুশকিল। বাইকটিকে চালকই চালান, কিন্তু চালকের জীবন চালায় ওই বাইক। বাইক না চললে যে খাওয়া জুটবে না! এভাবে দুজনে দুজনের হয়ে বিপদের দিন কোনোমতে পার করছিল। তার মালিকের ছোটখাটো ব্যবসা ছিল। ব্যবসার কাজে ঘোরাঘুরি আর মাঝেমধ্যে স্ত্রী-সন্তানদের নিয়ে বেড়ানো, বাচ্চাকে স্কুলে দেওয়া, স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সবই হতো এই একটি বাইকে। কিন্তু করোনার বিধিনিষেধে লোকটির ব্যবসা মার খায়। তখন মোটরসাইকেলটি সহজেই রাজি হয়ে যায় মানুষ টানার ঘোড়ার জীবিকায়। তারা যাত্রী নিত, রাইড শেয়ার করত। তাতে করে গাড়ির তেল আর পরিবারটির জীবিকা, দুটোই আদায় হতো। করোনাকালে যাঁরা কাজ হারিয়ে পাঠাও বা উবারের চালক হয়েছেন, আমাদের এই শওকত তাঁদেরই একজন, ঘাটে ঘাটে মার খাওয়া অসহায় কর্মজীবীদের একজন। কারণে-অকারণে পুলিশ ধরে। কাগজপত্র চায়। কাগজ ঠিক থাকলে রাইড শেয়ারিংয়ের অনুমতি আছে কি না দেখতে চায়। যদি সব থাকেও, তখন কোন আইনের কোন জটিল ধারার প্যাঁচে আটকে কখনো মামলা দেয়, কখনোবা ঘুষ আদায় করে। কোনো কোনো মোড়ে আবার আজব-গজব হয়ে আসে ইজারাদের লোক। মোটরসাইকেল হোক বা হোক রিকশা কি সিএনজি, তাদের ১০-২০ বা ৫০ টাকা ফি দিতেই হয়। না দিয়েই-বা উপায় কী? ইজারাদারেরা যে ক্ষমতার বিদ্যুতে শক্তিশালী। তাদের না মানলে তারা হাই ভোল্টেজ শক খাইয়ে ছাড়বে। সবই সহ্য হয়। কিন্তু বারবার মামলা দেওয়া, সেই মামলা ছোটাতে গাদাগাদা জরিমানা দেওয়া, তারপর আবারও মামলার ফাঁসে পড়া! মোটরসাইকেলটির আর সহ্য হলো না। সে তার গায়ে তেমনভাবেই আগুন ধরিয়ে দিল, যেভাবে আত্মহত্যা করেছিলেন আরব বসন্তের সূচনাকারী হিসেবে বিবেচিত তিউনিসিয়ার সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি। তিনিও পুলিশের অত্যাচারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। রাষ্ট্রের চোখ কিংবা সাংবাদিকের ক্যামেরা এই বাইরের আগুনটাই দেখে। কিন্তু দিনের পর দিন অপমান-নির্যাতন সইতে সইতে কড়া পড়ে যায় মনে। আত্মাটা শুকিয়ে খটখটে হয়ে থাকে। যেমন খরায় শুকিয়ে যাওয়া পাতারা থাকে জ্বলবার জন্য প্রস্তুত, তেমনি দুর্দিনে বা দুঃশাসনে মানুষের মনও হয়ে উঠতে পারে দাহ্য। সামান্য স্ফুলিঙ্গ বা আঘাতেই সেখানে দাউ দাউ আগুন জ্বলে উঠতে পারে। কোনো ক্যামেরায় সেই আগুন ধরা পড়ে না, কোনো দমকল সেই আগুন নেভাতে পারে না। একমাত্র পারে সুবিচার, কিন্তু সেই বস্তুও বেঙ্গল টাইগারের মতো বিলুপ্তপ্রায়। ঢাকা শহরে একজন বাইকচালকের মনে সেই আগুনই জ্বলেছে। পুলিশ মামলা দেওয়ার জন্য তাঁর গাড়ির কাগজপত্র নিয়ে গেল। তিনি কাকুতি-মিনতি করলেন। কিছুতেই কাজ হলো না। শেষে তিনি প্রিয় মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিলেন। প্রকাশ্য দিবালোকে, পুলিশসহ সবার সামনে। এটা প্রায় আত্মহত্যামূলকই কাজ। গত বছর টাঙ্গাইলের এক কৃষক ধানের দাম নাই দেখে, ধান কাটানোর মজুরিও জোগাতে না পেরে রাগে-দুঃখে নিজের পাকা ধানের মাঠে আগুন লাগিয়ে দেন। কৃষকেরা প্রতিবছরই আলু কিংবা টমেটোর দাম নাই দেখে রাস্তায় ফেলে দেন যত্নে ফলানো শস্য। আর যেভাবে অভাবের জ্বালায় শিশুসন্তানকে হত্যা করে আত্মঘাতী হয় কোনো কোনো মা, সেভাবেই জীবিকার উৎসকে পুড়িয়ে দিলেন শওকত সোহেল নামের এক যুবক। শওকতের মতো অবস্থায় পড়া মানুষ প্রতিদিনই ঢাকার প্রায় প্রতিটি মোড়েই দেখি। ট্রাফিক সার্জেন্টরা হরহামেশাই মোটরসাইকেলওয়ালাদের থামান, প্রথমেই চাবিটা নিয়ে যান। তারপর যদি কাগজপত্র ষোলো আনা ঠিক থাকে, তাহলে হয়তো রক্ষা মেলে। কিন্তু মানুষকে ফাঁসানোর বাহানার কোনো অভাব কখনো পুলিশের হয় না। শওকত রাগে-দুঃখে নিজের একটি অংশকে হত্যা করেছেন। সেই অংশটি যদিও এক প্রাণহীন যন্ত্র, তবু সেটাই ছিল তাঁর ও তাঁর স্ত্রী-সন্তানের প্রাণ টেকাবার সহায়। বাংলা ভাষায় বিচিত্র কিছু শব্দজুটি আছে। 'রাগে-দুঃখে' তেমন এক। সাধারণত রাগ হয় অপরের প্রতি, দুঃখ হয় নিজের প্রতি। যখন অপরের প্রতি রাগের জবাব দেওয়া যায় না, প্রতিকার করা যায় না, তখন যে দুঃখের আগুন বুকে জ্বলে ওঠে, তাকে প্রকাশ করতে আমরা এই শব্দবন্ধ ব্যবহার করি। রাগে-দুঃখে মানুষ নিজের মাথার চুল ছিঁড়ে, নিজেকে কষ্ট দেয়। রাগ দেখাতে পারলে আর এই দুঃখ থাকত না। বাংলাদেশের অনেক মানুষ এমন রাগে-দুঃখে জর্জর অবস্থায় আছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায়, শওকত চিৎকার করছেন, ছোটাছুটি করছেন। এটা হতো না। হতো না যদি যারা ভালো আছে বলে মনে করছে, তারাও নির্যাতিতদের রাগ ও দুঃখের সঙ্গে শামিল হতো। সেই সহমর্মী জনতার অভাবেই একজন শওকত নিজের ক্ষতি করে আশাবাদ খেয়ে ফেলা অসহায়ত্বের বার্তাটা দিয়ে গেলেন। ফারুক ওয়াসিফ লেখক ও সাংবাদিক[]
8
সাধারণ জ্ঞানের অন্যতম স্থান দখল করে আছে আন্তর্জাতিক বিষয়াবলি। আন্তর্জাতিক ঘটনাবলি নানা মাত্রায় বৈশিষ্ট্যমণ্ডিত। এখানে আছে অর্থনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সামরিক ও যুদ্ধের ইতিহাস। আছে নানা ধরনের সংগঠন, কূটনৈতিক অবস্থান, ভূরাজনীতি। তাই একজন বিসিএস প্রত্যাশীকে লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের আন্তর্জাতিক বিষয়ে পরীক্ষা দিতে হয়। যেখানে টীকা আছে ৪০ নম্বর, বিশ্লেষণী ধরনের প্রশ্ন ৪৫ নম্বর এবং সমস্যা সমাধানমূলক প্রশ্ন ১৫ নম্বর। মোট ১০০ নম্বর। সময় ৩ ঘণ্টা। আর এতে তথ্যপূর্ণ লেখা না থাকলে নম্বর তোলা বেশ কঠিন। আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করার জন্য যা করতে পারেন। অ) বিগত বছরের সংক্ষিপ্ত প্রশ্ন ও টীকাগুলো একবার পড়ে নেবেন। বাকি প্রশ্ন আপাতত পড়ার দরকার নেই। তবে যেসব প্রশ্ন বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে, তা পড়ার প্রয়োজন নেই। আ) সমসাময়িক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এ জন্য দৈনিক পত্রিকার আন্তর্জাতিক পাতা খুব ভালো করে পড়বেন। মাসিক সাধারণ জ্ঞানের ম্যাগাজিন থেকেও আন্তর্জাতিক ঘটনাগুলো মাথায় রাখবেন। প্রথমা প্রকাশনের 'মাসিক চলতি ঘটনা' আপনাকে সাহায্য করতে পারে। ই) আন্তর্জাতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও জেনে যেতে হবে। ৩৪তম বিসিএসে দেখা গেছে, ঐতিহাসিক প্রশ্ন বেশি করে করেছে। এই অংশে যা গুরুত্বপূর্ণ, আমেরিকার স্বাধীনতা, মনরো ডকট্রিন, চৌদ্দ দফা, প্রথম বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান ও জার্মানি, বিশ্বমন্দা ১৯২৯-৩০, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকা-ভিয়েতনাম যুদ্ধ, স্নায়ুযুদ্ধ ইত্যাদি। ঈ) যদি আপনার হাতে সময় থাকে, তবে ড. তারেক শামসুর রেহমানের 'নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি' বইটি পড়তে পারেন। কাজে লাগবে। উ) পড়ার সময় আলাদা খাতায় সংক্ষিপ্ত আকারে নোট করতে পারেন, যাতে পরীক্ষার আগে একটু দেখা যায়। ঊ) বাজার থেকে একটি আন্তর্জাতিক বিষয়াবলির গাইড সংগ্রহ করে নিলেই হবে। আর দরকার নেই। ঋ) কোয়াড বিতর্ক, রোহিঙ্গা সমস্যা, জাতিসংঘের সর্বশেষ সাধারণ সম্মেলন, আফগানিস্তানে মার্কিন সৈন্য প্রত্যাহার ও তালেবানদের শাসন, প্রভাবশালী রাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি, করোনা টিকার রাজনীতি পড়ে যাবেন। এ) প্রশ্নের উত্তর লেখার সময় বিষয়সম্পর্কিত ম্যাপ, চিত্র, তুলনামূলক ছক, হার, সারণি ইত্যাদি দেওয়া যেতে পারে। ঐ) কিছু তাত্ত্বিক বিষয় সম্পর্কে কনসেপচুয়াল ধারণা নিয়ে যাবেন। যেমন অর্থনৈতিক কূটনীতি, জাতিরাষ্ট্র, অরাষ্ট্রিক নিয়ামক, ভঙ্গুর রাষ্ট্র, চতুর্থ শিল্পবিপ্লব, সন্ত্রাসবাদ, সুনীল অর্থনীতি, ব্যর্থ রাষ্ট্র, পররাষ্ট্রনীতি ইত্যাদি। ও) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইরান, রাশিয়া, চীন-এসব দেশের সঙ্গে পরস্পরের অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্ক কেমন, তা জেনে যাওয়া নিরাপদ। ঔ) গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক জোট বা সংগঠন পড়ে যাবেন। যেমন ন্যাটো, বিশ্বব্যাংক, ডব্লিউএইচও, ডব্লিউটিও ইত্যাদি। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বলছি। দৈনন্দিন বিজ্ঞান অংশে ৬০ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে ২৫ নম্বর, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রযুক্তি অংশে ১৫ নম্বরসহ মোট ১০০ নম্বর। এর সুবিধা হলো, লিখতে পারলে অনেক ভালো নম্বর তুলতে পারবেন। ভুল লিখলে আবার বিপদও আছে। একটা কথা বলা প্রয়োজন, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখার শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দেন। স্বাভাবিকভাবেই বাণিজ্য ও মানবিক ব্যাকগ্রাউন্ডের প্রতিযোগীদের বিজ্ঞান সম্পর্কে গভীর ধারণা রাখার কথা নয়। কারণ, একাডেমিক জীবনে তারা এটি বেশি পড়ার সুযোগ পায়নি। তাই যদি অতি মাত্রায় কঠিন প্রশ্ন করা হয়, তাহলে বাণিজ্য ও মানবিক শাখার প্রতিযোগীদের বিরাট অসুবিধা হবে। তাই বিসিএসে বিজ্ঞান অংশে একটা গড় প্রশ্ন করার চেষ্টা করা হয়। দু-একটা কঠিন প্রশ্ন হয়তো থাকতে পারে; এর বেশি নয়। একটা কথা মনে রাখবেন, প্রশ্ন করে প্রতিযোগীকে আটকানো পিএসসির লক্ষ্য নয়; পিএসসির লক্ষ্য স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতিযোগীর মেধা যাচাই। তাই বিজ্ঞান নিয়ে অতিরিক্ত চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই। সঠিক কৌশল ও বুদ্ধিমত্তার সঙ্গে পড়াশোনা এগিয়ে নিলে বিজ্ঞান ও প্রযুক্তি অংশে অবশ্যই ভালো করবেন। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অংশে ভালো করার জন্য নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন। অ) ১০ম থেকে ৪০তম বিসিএসের বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। আর এটি অবশ্যই বিজ্ঞানের অন্যান্য বিষয়ের আগেই পড়ে শেষ করে ফেলবেন। কারণ, প্রশ্ন প্রচুর রিপিট হয়। আ) প্রকৌশলী মুজিবুর রহমানের উচ্চমাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি একটু পড়ে নেবেন। ই) নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইটি একবার বাছাই করে পড়বেন। অনেকে এটি প্রিলিতে পড়েছেন। ঈ) বিগত প্রশ্ন পড়ার জন্য একটি গাইডের প্রয়োজন হবে। এটি ওরাকল বিজ্ঞান হতে পারে। পড়ার সময় বিজ্ঞানের পদার্থের বিভিন্ন সংকেত মনে রাখতে পারেন। এতে লেখার মান বাড়ে। উ) বিগত প্রশ্ন পড়ার পরে গাইড থেকে অধ্যায় ধরে কিছু প্রশ্ন বাছাই করে পড়বেন, যা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। সব পড়তে যাবেন না। এত সময় পাবেন না। ঊ) প্রশ্ন পড়ার সময় টু দি পয়েন্টে পড়বেন এবং লেখার সময়ও তাই। কোনো সূচনা, শেষ বা অতিরিক্ত বিষয়ের অবতারণার প্রয়োজন নেই। ঋ) চিত্র দেওয়ার চেষ্টা করবেন। এতে ভালো নম্বর আসবে। তাতে আবার অপ্রাসঙ্গিক চিত্র দিয়ে ভরিয়ে রাখবেন না। আর চিত্র ফ্রি হ্যান্ডে আঁকবেন। স্কেল ধরতে গেলে সব প্রশ্নের উত্তর শেষ করতে পারবেন না। এ) সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয় বিজ্ঞানে। তাই একটু দ্রুত লেখার চেষ্টা করবেন। ঐ) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক অংশটি বেশ কঠিন বিশেষ করে মানবিক ও বাণিজ্যিক শাখার পরীক্ষার্থীদের জন্য। তাই বেশ গুরুত্ব দিন। অধ্যায় ধরে ধরে বাছাই করে প্রশ্ন আয়ত্ত করুন। ও) পড়ার সময়ই মাথায় পরিকল্পনা করে রাখবেন, কোথায় কোথায় চিত্র দেবেন। ইউটিউবে নানা রকম বিজ্ঞানভিত্তিক ভিডিও রয়েছে। চাইলে আপনি আপনার পড়ার সঙ্গে প্রাসঙ্গিক ভিডিও দেখতে পারেন। ঔ) বিজ্ঞানটা বেশি করে রিভিশন দেবেন। আর এর জন্য আলাদা করে কোনো নোট করার প্রয়োজন নেই। বই ও গাইডে দাগিয়ে রাখলেই হবে।
1
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে। বোরেল রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই। কাজেই এই সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের যে ম্যাকানিজম আছে তাও ব্যবহার করার অধিকার রাখে না ওয়াশিংটন। ই্ইউর পাশাপাশি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে। কিন্তু তার এ বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ। বিডি প্রতিদিন/কালাম
3
বাজেটের কিছু জায়গা পলিশ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, 'অর্থনৈতিক পরিবর্তন এর গিয়ার হলো বাজেট। হাই গিয়ারে যাবে, নাকি লো গিয়ারে যাবে, নাকি নিউট্রালি বসে থাকবে তা ঠিক করার অধিকার সরকারের আছে। ব্যবসায়ীরাও বলছেন বাজেট বিজনেস ফ্রেন্ডলি হয়েছে। কিছু এরিয়া পলিশ করার প্রয়োজন আছে। বাজেটের প্রধান বৈশিষ্ট্য হলো বিগত বছরগুলোতে যে মোমেন্টাম আমরা অর্জন করেছি তা ধরে রাখা।' আজ শুক্রবার সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?' শীর্ষক এক ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৃথিবীর সবচেয়ে সেরা অর্থমন্ত্রীও সেরা বাজেট দিতে পারেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির যে মডেলে আমরা এগোচ্ছি তাতে উই আর রাইট অন দা মিডল অফ দি রাইট ট্র্যাক।' প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর । পরিকল্পনামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বিগত ১২ বছরে একটি চমৎকার পথরেখা দিয়ে আমরা এসেছি। আমাদের মূল দায়িত্ব ছিল বাঙালিকে ঘরে ফিরিয়ে আনা, আস্থা দিয়ে বসবাস করানো। পেটে-ভাতে, জলে পানিতে, আলো-বাতাসে পৃথিবীর অন্যান্য মানুষের মতো ভদ্রভাবে বাস করার সেরকম একটি সুযোগ তৈরি করা। আমরা বোধ হয় সে পথে আছি। যদিও আমি স্বীকার করব যে গতিতে আমরা আশা করেছিলাম সে গতিতে আমরা পারিনি। এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দলের মতো শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, একটি রাজনৈতিক আন্দোলন। এর মূল উদ্দেশ্য মানুষের বিকাশ। বিকাশের অর্থ উন্নয়ন। সাবেক মন্ত্রী ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তবাজার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ইকনোমি পিকুলিয়ার মডেলে রয়েছে। একটা গোষ্ঠীতান্ত্রিক শাসকগোষ্ঠী দেশকে পরিচালনা করছে। পুরা বাজেট অ্যালোকেশন গোষ্ঠীতান্ত্রিক হয়েছে। তিনি বলেন, দশ হাজার লোক কালো টাকা সাদা করার সুযোগ পেয়েছে তাদের থেকে দশ শতাংশ কর আদায় হয়েছে। আট লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, বিগত বছরগুলোতে একটা টার্গেটেড কিছু লোকের সুযোগ-সুবিধার জন্য বাজেট করা হয়েছে। অতিরিক্ত কয়েকগুণ খরচ করে যে প্রকল্প করছে সেগুলো জিডিপিতে চলে আসছে। বর্তমানে বাংলাদেশে যে অর্থনৈতিক মডেল চালু আছে তা বন্ধ হবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে তাদের সুবিধা দিতে হবে, এক থেকে দুই শতাংশ মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে। যারা অর্থনীতি সচল করবে তাদের কাছে টাকা যাচ্ছে না। অন্যদিকে মাথাপিছু আয় বেড়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, 'মহেশ আর গফুরের' কাছে যাওয়ার প্রয়োজনীয়তা কেউ বোধ করছে না। কারণ ভোটের প্রয়োজন হয় না। বাংলাদেশের ইকোনমির অ্যালাইনমেন্ট করতে হবে রাজনৈতিক সিদ্ধান্তে, জনগণের কথা মাথায় রেখে। ১০ হাজার লোক কালো টাকা সাদা করেছে তাদের কি দুদক জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করবে শুধুমাত্র বিরোধীদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) -এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটের মূল অংশ হচ্ছে বাজেট প্রণয়ন, আলোচনা, বাজেট পাস ও বাজেট বাস্তবায়ন। বাজেট প্রণয়নের আইনগত অধিকার সরকারের। কিন্তু যেহেতু বাজেটটি জনগণের জন্য তাই তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে বাজেট প্রণয়ন করতে হবে। কিন্তু তারা তা করছেন বলে আমরা দেখিনি। তিনি আরও বলেন, আমরা দেখেছি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানকার প্রস্তাবনাগুলোরও বাজেটে প্রতিফলন দেখা যায় না। বাজেট ঘোষণার পর অনেক গণতান্ত্রিক দেশে তাদের সংসদে সেটি নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক হয়। কোনো কারণে বাজেট পাস না হলে সরকারের ক্ষমতায় অভিঘাত আসে। আমাদের মতো দেশে তেমন কোনো আলোচনা হয় না। এমনকি শক্তিশালী বিরোধী দল থাকলেও হয়নি। নিজের দলের সদস্যদেরও নৈতিক দায়িত্ব রয়েছে জনগণের পক্ষে কণ্ঠ সোচ্চার করার। বাজেট বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যেও কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই।
9
রূপগঞ্জে শীতলক্ষ্যা আর বালু নদ এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে ইঞ্জিনচালিত ট্রলারে লাল-নীল সোডিয়ামের ঝলমলে আলোতে চলে ভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপ। এছাড়া চলে মাদক সেবন ও রমরমা জুয়ার আসর। অসামাজিক কার্যকলাপ আর নেশার কারণে ট্রলারের ভেতরেই নানা অঘটন ঘটে থাকে। প্রায়শ শীতলক্ষ্যা আর বালু নদে পাওয়া যায় অজ্ঞাত লাশ। ভ্রমণকে ঘিরে নৌপথে গড়ে উঠেছে মাদক কারবার। বর্ষার নৌ-পুলিশের তদারকি না থাকায় এসব অপকর্ম দেদার চলছে বলে নদের আশপাশের লোকজনের অভিযোগ। তবে থানা পুলিশ বলছে, নদে নিয়মিত টহল দেয়ার জন্য পুলিশের একটি নৌ টহল দল রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বর্ষাকাল ঘনিয়ে আসলেই রাজধানী ঢাকার কাছে বালু ও শীতলক্ষ্যা নদ ভ্রমণকারীদের জন্য পছন্দের হয়ে উঠে। আর একে ঘিরেই ইঞ্জিনচালিত ট্রলারের বাণিজ্য বেড়ে যায়। বালু নদের ডেমরা, ধীৎপুর, বেরাইদ, ভোলানাথপুর ও ইছাপুরা ঘাটে দেয়া হয় ট্রলার ভাড়া। প্রতিটি ইঞ্জিনচালিত ট্রলার ৫-৭ হাজার টাকায় ভাড়া করা হয়। সাধারণত দুপুরের পর কিংবা বিকালে এসব ট্রলার ভাড়া নেন ভ্রমণকারীরা। একেকটা ট্রলার লাল-নীল সোডিয়ামের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়। যখন সন্ধ্যা নামে, তখন ঝলমলে আলো ছাড়া আর কিছুই দেখা যায় না। চলে উচ্চ শব্দে সাউন্ডবক্স। আর এসব মধ্যেই ট্রলারের ভেতরে চলে উত্থাল নৃত্য। চলে মাদকসেবন ও জুয়া খেলা। থেমে থাকে না অসামাজিক কার্যকলাপ। আর এসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় ঘটে নানা অঘটন। খুনের মতো ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে ইছাপুরা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মো চাঁন মিয়া বলেন, শীতলক্ষ্যা ও বালু নদে ইঞ্জিনচালিত ট্রলারগুলোতে ডিজে পার্টি ও আসামাজিক কার্যকলাপ চলে বলে আমরা শুনেছি। গত কয়েকদিন আগে আমরা ইঞ্জিনচালিত ট্রলার থেকে ৬ তরুণীকে বখাটেদের হাত উদ্ধার করেছি। ইছাপুরা নৌপুলিশ ফাড়িতে আমাদের নিজস্ব নৌপরিবহন না থাকায় আমরা নদীতে টহল দিতে পারছি না। আমাদের নিজস্ব নৌপরিবহনের ব্যবস্থা করা হলে আমরা নিয়মিত নদীতে টহল দিতে পারব। বিষয়টি আমি নৌপুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি, তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছি।
6
বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফুটবলারের।কদিন আগে দুবাইয়ে ঘুরতে যাওয়া ক্যারোলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে হোটেল কক্ষে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে। মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘ দিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও। পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেল কক্ষে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্য পান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, 'সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় সে ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে জন্য আমি দুঃখিত।' এদিকে শুরুতে বাগ্দত্তা ক্যারোলকে 'আহাম্মক' দাবি করে বিয়ে না ভাঙার কথা বলেছিলেন মোকলো। তবে পরিস্থিতি এখন বদলে যাওয়ার পথে। ইতিমধ্যে ক্যারোলের ঘর ছেড়ে নিজের বাবা-মার সঙ্গে থাকতে শুরু করেছেন। সম্প্রতি বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটি ছাড়া দেখা গেছে মোকলোকে।প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে। গত মাসের ২ তারিখ একটি ছবি পোস্টে করে বিলি জানান, 'আর ৫ সপ্তাহ বাকি আছে! আমরা বিয়ে করতে যাচ্ছি'। এই মাসেই বিয়ে করার কথা ছিল তাঁদের। তবে মুহূর্তের এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব।
12
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সাংবাদিকসহ আহত হয়েছেন ১০ জন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নেতা কর্মী নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া। উপজেলা সদরের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের করা আনন্দ মিছিলটি কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে। কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া বলেন, নতুন কমিটি গঠন করায় আমরা কসবা-আখাউড়া বিএনপি নেতা কবির আহম্মেদ ভূইয়ার নির্দেশনা ও পরামর্শে হাজারো নেতা কর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। পুলিশের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন। আমাদের ৫ থেকে ৭ জন নেতা কর্মীকে পুলিশ আটক করেছে। কসবা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূইয়া জানান, যুবদলের পদধারীরা অনুমতি না নিয়ে একটি মিছিল বের। পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
9
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ এক উন্নয়নের বিষ্ময়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে তারুণ্যদীপ্ত বাংলাদেশ সকল চ্যালেঞ্জের উত্তরণ ঘটিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শোষণ ও বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশে অধিষ্ঠিত হোক বাংলাদেশ। সংসদে বিশেষ আলোচনার জন্য ১৪৭ বিধিতে প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ আলোচনার জন্য প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের ওপর আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার আলোচনা শেষে সংসদে তা সর্বসম্মতক্রমে গৃহীত হয়। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ থেকে ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যূত্থান, ১৯৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ মহান শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৬ ডিসেম্বর ১৯৭১ এ পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালের ১৭ মে নির্বাসন শেষে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি রূপে বাংলাদেশে প্রত্যাবর্তন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠাসহ আইনের শাসন ফিরিয়ে আনার সংগ্রামে আত্মনিয়োগ করি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হয়। ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশরূপে স্বীকৃতি অর্জন করেছে। ২০০৮ সালের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। দারিদ্র্য হ্রাস, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীন ৯ লাখ মানুষকে ঘর তৈরী করে দেওয়া, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধসহ মানবসম্পদ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিট্যান্স, রিজার্ভ প্রতিটি সূচকে অগ্রগতি সাধিত হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৪১তম। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে 'ব-দ্বীপ পরিকল্পনা ২১০০' প্রণয়ন করা হয়েছে। করোনা অতিমারির সংকট উত্তরণে ঘোষিত প্রণোদনা প্যাকেজ অর্থনীতির চালিকাশক্তি সচল রেখেছে। মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেলসহ স্বঅর্থায়নে পদ্মাসেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বাংলাদেশের সফলতার জয়যাত্রায় যুক্ত করেছে অনন্য মাইলফলক। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয় সংসদ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন ও প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখছে।
6
করোনা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা বিধিনিষেধ ৫ মে পর্যন্ত অব্যাহত থাকবে। প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে আগের মতোই শুধু সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৫ এপ্রিল থেকে দফায় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। ওই দিন থেকেই বন্ধ আছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল। তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে ১৭ এপ্রিল থেকে কয়েকটি দেশে শুরু হয় বিশেষ ফ্লাইট। বিধি নিষেধের মধ্যেও এগুলো চলবে বলে বেবিচক জানিয়েছে।
6
মাদারীপুরের পুলিশ সদস্য উচ্চমাত্রার ডায়াবেটিস ও কিডনী জনিত সমস্যায় মারা গিয়েছেন, করোনায় নয়। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা প্রদান করা হয়। তদুপরি অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। কিন্তু করোনা সন্দেহ দূরীকরণের জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং উক্ত রিপোর্টে নেগেটিভ ফলাফল পাওয়া যায়। যথাযথ প্রক্রিয়ায় ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে উক্ত মৃত পুলিশ সদস্যের দাফন প্রক্রিয়া চলছে।
6
চাঁদপুর ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই শাখার (নিসচার) সদস্য আমান উল্লাহ খাঁন ফারাবীর উদ্দ্যোগে বিভিন্ন সড়কে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলার ৭ নম্বর ও ৮ নম্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব বিলবোর্ড স্থাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর পাইকপাড় উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মোশারফ পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজ সেবক তসলিম উদ্দিন, প্রত্যয় পাঠাগারের পরিচালক মাছুম পাটওয়ারী, যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান তারেক, ইউছুফ বেপারী, তানজীল প্রমূখ।এ সময় আমান উল্লাহ খাঁন বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠন বাংলাদেশে একটি বৃহত্তম সংগঠন। এ সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সড়ক পথে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করাসহ যানবাহন চলাচলকারীরা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এ কথাটা স্বরণ করে দেওয়া।এ জন্য ফরিদগঞ্জ উপজেলা ৭ নম্বর ও ৮ নম্বর পাইকপড়া উত্তর ইউনিয়নের মধ্যে জনগুরুত্বপূর্ণ সড়ক কড়ৈতলী চৌরাস্তা, পাটওয়ারী বাজার জামতলা সড়কে, চৌরঙ্গী রূপসা সড়ক ও কড়ৈতলী চৌরঙ্গী সড়কে এসব বিলবোর্ড স্থাপন করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যান চলাচল ধীরে চলার আহ্বানে বিলবোর্ড স্থাপন করা হয়।এই বিলবোর্ড গুলোর মধ্যে সড়কে মোটরসাইকেল চালক, রিকশা চালক, অটো চালক, সিএনজি চালিত অটোরকিশা চালক, পিকআপ চালকসহ সকল ধরনের যান চলাচল কারীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সড়কে গাড়ী ধরী চালান, নিরাপদে বাড়ী ফিরেন'. কারণ আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে।
6
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কদম রসুল সমুদ্র সৈকত পয়েন্টে দেশে প্রথমবারের মতো চালু হলো বিচ পাঠাগার। এই পাঠাগারে বসে ভ্রমণে আসা মানুষেরা বই পড়ে অবসর কাটাতে পারবেন। ভ্রমণের ক্লান্তি কাটাতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা।আজ বুধবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিচ পাঠাগার। পাঠাগারের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সমাজ সেবক এনামুল হক চৌধুরী। এই পাঠাগার স্থাপনে সার্বিক সহযোগিতা করেছেন পাঠকপ্রিয় লেখক সিরাজুল ইসলাম।অতিথিরা বলেন, ভিন্নধর্মী এই আয়োজনের মাধ্যমে বইবন্ধু বইয়ের মিছিল ছড়িয়ে দিতে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। বইয়ের রাজত্ব হোক বিশ্বব্যাপী। বইয়ের মিছিল ছড়িয়ে যাক সর্বত্র।বই নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন করেছে ঢাকার বই প্রেমীদের সংগঠন বইবন্ধু। সামাজিক সংগঠনটি এরই মধ্যে বই নিয়ে নানা ধরনের ব্যতিক্রম আয়োজন করে আসছে। বইয়ের কথা ছড়িয়ে দিয়ে পাঠক তৈরিতে বইবন্ধু সব সময় ভিন্নতার পরিচয় দিয়ে আসছে। একঝাঁক বইপ্রেমী বইয়ের ব্যাগ নিয়ে ছুটেছেন বাসে, হাসপাতালে, কখনো সেলুনে, কখনোবা অপেক্ষারত পরীক্ষার হলের বাইরে, আবার কখনো পর্যটন স্পটে।এমন ভিন্ন আয়োজন সম্পর্কে বইবন্ধুর সমন্বয়ক মহিউদ্দিন তোহা বলেন, 'আমরা বিশ্বাস করি, বই মানুষের পরম বন্ধু। জাগতিক নিয়মে আলো যেভাবে অন্ধকার দূর করে, তেমনি বই মানুষের মনের যাবতীয় অন্ধকার দূর করে। বই চেতনা জাগ্রত করে। বই অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলো পৌঁছে দেয়। উচ্চতর শিখরে উঠতে সাহায্য করে। বই আত্মশুদ্ধিতে সাহায্য করে। বই অবসরে, নিঃসঙ্গতায় বিনোদন দেয়, বন্ধু হিসেবে পাশে থাকে। বইয়ের গুরুত্বের কথা বোঝাতে গিয়ে মার্কিন লেখক মার্ক টোয়েন বলেছেন, "ভালো বন্ধু, ভালো বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন"।' তোহা আরও বলেন, '২০১৮ সাল বইবন্ধুর পথ চলা। এই দীর্ঘ পথচলায় নানা ধরনের বাধা এসেছে। কখনোবা কারও দুয়ারে গিয়ে ফিরে আসতে হয়েছে খালি হাতে, আবার দেখা গেছে কেউ কেউ দুহাত ভরে দিয়েছেন। শত শত পাঠকের ঢল নেমেছে বই বিনিময় উৎসবে। যাত্রাপথে নানা ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে বইবন্ধু সব সময় হাসিমুখে এগিয়ে গেছে।'বিশ্বের মাত্র ছয়টি দেশে এমন বিচ পাঠাগার আছে। বিশেষ করে দুবাই, থাইল্যান্ডসহ পর্যটন কেন্দ্রিক দেশের সৈকতে এমন পাঠাগার দেখা যায়। সপ্তম দেশ হিসেবে বাংলাদেশে চালু হলো বিচ পাঠাগার। এটি বাংলাদেশে প্রথম।
6
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনার আসল রহস্যও এখনো উন্মোচিত হয়নি। এ নিয়ে জনেমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের ২য় কলা অনুষদের নির্মাণ কাজের দরপত্র কোন্দলের সূত্র ধরেই পরিকল্পিতভাবে দিয়াজকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। কিন্তু বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের চার বছর পূর্ণ হলেও হত্যার আসল রহস্য উন্মোচন করতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তরা। প্রতিবছরই তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, হয়নি শুধু মামলার অগ্রগতি। দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা বলেন, 'কোনো নতুন আসামি গ্রেফতার হয়নি। দুইজন আসামি জামিনে আছেন। বাকিরা পলাতক। আমরা সিআইডি অফিসে যাচ্ছি। কিছুদিন আগে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। ওনাকে নতুন করে সব ডকুমেন্ট ও স্বাক্ষী দেখাতে হচ্ছে, বুঝাতে হচ্ছে।' দিয়াজ হত্যার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম ও জেলার সিআইডির সহকারী পুলিশ সুপার অবদুস সালাম মিয়া বলেন, 'তদন্ত চলতেছে। আমি সবেমাত্র এ মামলার তদন্তের দায়িত্বে এসেছি। কিছুদিন আগে আমি ঘটনাস্থলে গেয়েছি। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বাদীপক্ষ যেসব তথ্য দিয়েছে তা আমরা সংগ্রহ করছি। নিরপেক্ষ জবানবন্দি নেয়া হচ্ছে।' জানা যায়, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন উত্তর ক্যাম্পাসে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক দিয়াজের লাশ। ঘটনার পর দিন প্রথম দফা ময়নাতদন্ত করা হয়। তিন দিন পর (২৩ নভেম্বর) 'আত্মহত্যা' উল্লেখ করে ময়নাতদন্তের প্রতিবেদন দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে দিয়াজের পরিবার এ ঘটনাটিকে 'পরিকল্পিত হত্যা' বলে দাবি করে আসছিল। দিয়াজের লাশ উদ্ধারের চার দিন পর চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। পরে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এক সহকারী প্রক্টর, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সংগঠনটির ১০ নেতাকর্মীকে আসামি করা হয়। দিয়াজের মায়ের আপত্তির ফলে আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। এরপর দ্বিতীয় দফা ময়নাতদন্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। তদন্তের স্বার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদের নেতৃত্বে একটি টিম দিয়াজের বাসা পরিদর্শন করেন। পরে ২০১৭ সালের ৩০ জুলাই দেওয়া দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজের শরীরে হত্যার হত্যার আলমত রয়েছে বলা হয়। প্রতিবেদন প্রকাশের পর দিয়াজের মায়ের করা এজাহার হত্যা মামলা হিসেবে নিতে হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দেন আদালত। বিডি প্রতিদিন/হিমেল
1
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য বাংলাদেশের কুমিল্লা সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়ে। এ সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লক) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সালদা নদী বিওপি'র ইনচার্জ মো. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে। চোরাকারবারী বাংলাদেশ সীমান্ত প্রবেশের পর তাকে আটকের জন্য বিএসএফের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ ভিতরে চলে আসে। তাদেরকে দেখতে পেয়ে টহলে থাকা বিজিবির সদস্যরা আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।
6
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি দিয়েছেন এক তরুণ। প্রকাশ্যে ফেসবুকে করা ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন গায়িকা। কিন্তু কোনো রকম আইনি পদক্ষেপ নেয়ার আগেই ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা প্রদান করেন। ফলে ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকেন পুতুল। এদিকে ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করার পর ফের 'ক্ষমা চাওয়া'র ভিডিওটি সরিয়ে ফেলে ধর্ষণের হুমকি দেওয়া তরুণ। এতে পুতুল মনে করছেন, ছেলেটি চালাকি করছে। তিনি মঙ্গলবার সকালে ফেসবুকে লিখেছেন, 'ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিল মনে হচ্ছে। তাই শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নিচ্ছি!' এ বিষয়ে পুতুল গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় থানায় গিয়ে সাধারণ ডায়েরি করবেন তিনি। এরপর মামলা করার কথাও ভাবছেন। শুধু তারকা নয়, সবাইকে এই ব্যাপারগুলো সামনে আনতে হবে। হুমকি পেয়ে, হেনস্তা হয়ে চুপ করে বসে থাকার কারণে এই ধরনের পুরুষদের সাহস বেড়ে গেছে। ফেসবুকে যারা এমন করে থাকেন, তাদের নাম, পরিচয়, অ্যাকাউন্ট লিংকসহ প্রকাশ করে দিতে হবে। এভাবে সচেতনতা বাড়াতে পারলে এই ধরনের অপরাধ কমতে বাধ্য। বিডি প্রতিদিন/আরাফাত
2
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র্যালিতে নিজেদের বিজয়ের শুভযাত্রা দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের বিজয় র্যালির মধ্য দিয়ে আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো। শেখ হাসিনাকে বিদায় করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে সংগ্রাম করবো। মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া চারটায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাপনী সমাবেশে তিনি সবাইকে ধন্যবাদ জানান। র্যালি শেষে ট্রাকে স্হাপিত অস্থায়ী মঞ্চ থেকে বিএনপির মহাসচিব বলেন, আজকে লাখো মানুষের অংশগ্রহণের এই র্যালি প্রমাণ করেছে দেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চায়। তারা দেখতে চায়, অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। তিনি বলেন, এদেশের মানুষ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়। দেশের মানুষ গণতন্ত্র চায়, কথা বলতে চায়, মুক্তভাবে স্বাধীনতা ভোগ করতে চায়। বক্তব্য শেষ করে তিনি চলে যান। এর আগে, র্যালি আনুষ্ঠানিকভাবে শেষ করার আগে বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবদুস সালাম, উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। নেতারা বক্তব্যে র্যালিতে বিপুল জমায়েতের জন্য বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অনুসারীদের ধন্যবাদ জানান। রবিবার সকাল ১১টা থেকেই র্যালিতে অংশ নিতে বিএনপির নেতাকর্মী নয়া পল্টনে আসতে শুরু করেন। একের পর এক মিছিলে র্যালিতে নেতাকর্মীরা নেয়। এসময় তারা নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার বহন করে। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। পাশাপাশি সরকার বিরোধী স্লোগানও দিতে দেখা যায়। মিছিলে জাতীয় পতাকা মাথায় ও হাতে পতাকা উড়াতে দেখা গেছে। র্যালিতে খালেদার জিয়ার হাসপাতালে চিকিৎসাধীন পরিস্থিতি তুলে ধরতে একজন নারী 'প্রতীকী'ভাবে মিনি ট্রাকে অবস্থান নেন। র্যালি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেলেও কোনো অঘটন ঘটেনি। র্যালির শেষ দিকে যুবদল, ছাত্রদল অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিকাল পৌনে তিনটার দিকে শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে র্যালি শেষ হয়। বিএনপির র্যালিকে কেন্দ্র করে নয়া পল্টন, কাকরাইল, পুরানা পল্টন, মতিঝিল থেকে ফকিরাপুল, বিজয়নগর, শান্তিনগর, মালিবাগ এলাকায় ব্যাপক যানজট হয়। বিকাল সাড়ে চারটায় নয়া পল্টনের সামনের সড়কটি স্বাভাবিক হয়। র্যালি চলাকালে নয়া পল্টনের সড়কের দুই পাশের দোকানপাট বন্ধ থাকলেও সাড়ে চারটার পর খুলে যায়। বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত বিএনপির র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল, মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।
6
ছুটিতে গিয়ে আমাদের অবহেলায় অনেক শিশুর একেবারেই ছুটি হয়ে যায়। চট্টগ্রামের চান্দগাঁওয়ের আদিত্য শীল (৪), দিনাজপুরের চিরিরবন্দরের লাম-আলিফ (৪), জয়পুরহাটের পাঁচবিবির মরিয়ম (৪), পাবনার চাটমোহরের রাজীব হোসেন (দেড় বছর) ও রাতুল (৩), চুয়াডাঙ্গার মোহনা খাতুন (৮) ও রিপন (৯), লক্ষ্মীপুরের রায়পুরের আয়ান আলমগীর, নোয়াখালীর সেনবাগের শিপাত (৬), দিনাজপুরের বীরগঞ্জের যমজ ভাই হাচেন-হুচেন (২), রাজবাড়ীর দুই বোন মিম ও সুমাইয়া এবং আশরাফুল (২), ইন্দোনেশিয়ার বালিতে ঢাকার নাওয়ার, নীলফামারীর কিশোরগঞ্জের রূপম চন্দ্র (৫)। তালিকাটা আরও লম্বা, শেষ নয় এখানেই। এরা কেউ আর বাড়িতে মায়ের কোলে, বাবার কাছে ফিরবে না কোনো দিন। এরা সবই মায়ের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল গ্রামের বাড়ি, নানার বাড়ি বা দূর দেশে। সবার সঙ্গেই মা ছিলেন। কিন্তু কোনো এক ফাঁকে বাড়ির লাগোয়া কোনো ডোবায়, পুকুরে বা নদীতে পড়ে মারা গেছে অকালে। শিশুরা এখন রোগ-ব্যাধিতে আর আগের মতো ঝরে পড়ে না। শিশুমৃত্যুর এখন প্রধান কারণ দুর্ঘটনা, আর দুর্ঘটনা মধ্যে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাই প্রধান। বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে তাদের গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, দেশে প্রতি ৩০ মিনিটে একটি শিশু পানিতে ডুবে মারা যায়। দিন শেষে মৃত শিশুর সংখ্যা দাঁড়ায় কমপক্ষে ৫০। এতে আরও বলা হয়, প্রতিবছর ১ থেকে ১৭ বছর বয়সী কমপক্ষে ১৮ হাজার শিশু মারা যায় কেবল পানিতে ডুবে। আর মারা যাওয়া বেশির ভাগ শিশুর বয়স ১০ মাস থেকে ২ বছরের মধ্যে। দুর্যোগ ফোরাম সারা বছরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের প্রকাশিত খবরের বিশ্লেষণ করে জানিয়েছে, সারা বছর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটলেও সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায়। দিনক্ষণ বিশ্লেষণ করলে দেখা যাবে, পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের একটা বড় অংশ (প্রায় ৫৫ শতাংশ) ঈদ বা অন্য কোনো বড় ছুটিতে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক সমবয়সীকে একসঙ্গে পেয়ে মাতোয়ারা হয়ে দারুণ কিছু একটা করে দেখানোর ঝোঁকে পড়ে। সেই ঝোঁক যেকোনো দুর্ঘটনার জন্ম দিতে পারে, দেয়ও। পত্রিকা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, গত ঈদুল ফিতরের ছুটিতে যে ৩৬ জনের পানিতে ডুবে মৃত্যুর খবর ছাপা হয়েছিল, তার মধ্যে ৩২ জনই ছিল শিশু। এদের অনেকেই ডুবেছে একসঙ্গে-দু-তিনজন আপন বা মামাতো খালাতো কি চাচাতো ভাইবোন। এদের মধ্যে কেউ একজন হয়তো সাঁতার জনত। একজনকে হাবুডুবু খেতে দেখে অন্যেরা একে একে ঝাঁপিয়ে পড়েছে বাঁচানোর জন্য। কিন্তু সাঁতার জানা আর ডুবন্ত মানুষকে বাঁচানোর কৌশল যে এক জিনিস নয়, তা আমরা জানি কয়জন। আবার অনেক সময় শিশুদের মধ্যে যারা সাঁতার জানে বা যারা একটু বড়, তারা সাঁতার না জানা ছোটদের পাড়ে বসিয়ে নেমে যায় পুকুরে। পাড়ে বসে থাকতে থাকতে একসময় তারাও নেমে পড়ে পাড়ের কাছাকাছি জলে। সাঁতার জানারা খেয়াল করে না বা ভুলে যায় তাদের কথা। এমনটিই ঘটেছে চার বছরের শিশু মরিয়মের ক্ষেত্রে। পাঁচবিবিতে নানাবাড়ি বেড়াতে আসা শিশুটি গত ২ মে অন্য ছেলেমেয়েদের সঙ্গে গোসল করতে পুকুরে গিয়েছিল। গোসল করে অন্যরা পানি থেকে উঠে আসার সময় পাড়ের কাছে পুকুরের পানিতে ডুবে থাকা মরিয়মের শরীর তাদের পায়ে লাগে। এ সময় শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী গ্রামে মামাতো-ফুফাতো ভাইবোন রিপন (৯) আর মোহনা খাতুন (৮) গত মে ৬ একসঙ্গে ডুবে মারা যায় বাড়ির কাছে একটা ডোবায়। মায়ের সঙ্গে কবিখালী তার মামার বাড়িতে বেড়াতে আসা রিপন সকালে মামাতো বোন মোহনার সঙ্গে বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে যায়। পরে তাদের লাশ পাওয়া যায় পাশের ওই ডোবায়। ধারণা করা হচ্ছে, ডোবায় পড়া আম কুড়াতে গিয়ে বা কুড়ানো আম পানি দিয়ে ধুতে গিয়ে একজন পিছলে গেলে অন্যজন তাকে তুলতে গিয়ে দুজনই হারিয়ে যায়। মা-বাবা উভয়েই একটু সাবধান হলেই এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। বাপের বাড়িই হোক আর শ্বশুরবাড়ি হোক, দায়িত্বশীল বড় মানুষের তত্ত্বাবধান ছাড়া শিশুদের পানির কাছে, পুকুর-খাল-ডোবা বা নদীর তীরে পাঠানো যাবে না। গোসল তো নয়ই। ডুবে যাওয়া শিশুর তুলনায় ডুবতে ডুবতে বেঁচে যাওয়া শিশুর সংখ্যা অনেক বেশি। বেঁচে যায় বলে তারা আর খবরে আসে না, আমরা হিসাব রাখি না। ডুবতে ডুবতে পানি খাওয়া শিশুর পেট থেকে পানি বের করার সনাতন পদ্ধতি শিশুর দীর্ঘমেয়াদি শারীরিক ও বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। যে দেশে এত শিশু প্রতিনিয়ত পানিতে ডোবার পরিস্থিতির শিকার হচ্ছে, তাদের জন্য এখন পর্যন্ত কিন্তু কোনো সর্বসম্মত চিকিৎসা প্রটোকল তৈরি করা হয়নি। উপস্থিত চিকিৎসক নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে সংকট কাটানোর চেষ্টা করেন। এ ক্ষেত্রে এখনই আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। গওহার নঈম ওয়ারা[]
8
ঝিকরগাছা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটিকে সংগঠনের নিয়মবর্হিভূতভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবলীগের নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদ্যবিলুপ্ত পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলামসহ কমিটির সদস্যরা।সংবাদ সম্মেলনে একরামুল হক খোকন বলেন, 'ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেন কোনো আলোচনা ও বর্ধিতসভা না করেই পৌর যুবলীগের আহ্বায়ক কমিটিকে গত বুধবার সংগঠনের নিয়মবর্হিভূতভাবে বিলুপ্ত ঘোষণা করে। আমরা পৌর যুবলীগ এ অসাংগঠনিক পন্থায় কমিটি বিলুপ্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'এ ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার গত বৃহস্পতিবার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেনকে একটি পত্র দিয়েছেন। পত্রে বলা হয়েছে কমিটি বিলুপ্তির প্রক্রিয়া দলের গঠনতন্ত্র বিরোধী। বিলুপ্ত কমিটি পুনরায় বহাল করা হোক। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিলুপ্তির কারণ জানতেও চাওয়া হয়েছে।'উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক সালাম বলেন, 'জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার যে চিঠিটি দিয়েছেন সেটা গ্রহণ করা হয়নি। কারণ ওই চিঠিতে সভাপতির স্বাক্ষর নেই। এবং ওই চিঠির বিষয়টিও সংগঠনের জেলা সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী জানেন না বলেও তিনি দাবি করেন।'
6
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশব্যাপী শিক্ষার্থীদের দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে অচিরেই বিটিভির শিক্ষা চ্যানেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী আজ রোববার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে 'পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০২১' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচারসচিব মকবুল হোসেন এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান অনুষ্ঠানে বক্তৃতা করেন। তথ্যমন্ত্রী বলেন, 'করোনা মহামারির দীর্ঘ সময়ে অনলাইনে এবং টিভি স্লটের মাধ্যমে পাঠদান চলমান থাকলেও স্বাভাবিকভাবে ক্লাস করতে না পারার কারণে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমরা মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব বিটিভির একটি শিক্ষা চ্যানেল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।' আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'আমাদের দেশ এই করোনার মধ্যেও এগিয়ে চলছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার মধ্যেও তথ্যপ্রযুক্তিকে কাজে লাগাতে সক্ষম হয়েছি।' দেশে লকডাউন, ছুটি, শাটডাউন-সবকিছুর মধ্যেই প্রধানমন্ত্রী পুরো সরকারযন্ত্রকে পরিপূর্ণভাবে সচল রেখেছেন বলেন তথ্যমন্ত্রী। সাংবাদিকতার ক্ষেত্রেও ডিজিটাল লিটারেসির বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'শিগগিরই আমরা ঢাকা, চট্টগ্রামসহ পর্যায়ক্রমে দেশব্যাপী সাংবাদিকদের জন্য ই-লিটারেসি প্রশিক্ষণ শুরু করব।' প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, 'বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে বিশ্বের বুকে আমাদের সম্মান বহুগুণ বৃদ্ধি পেয়েছে।' তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ই-ফাইলিংয়ের মাধ্যমে গত ১৫ মাসে ৩৮ লাখ নথির কাজ নিষ্পত্তি করা হয়েছে। নাগরিকদের জন্য 'ডিজিটাল বাংলাদেশ' যত ধরনের সুবিধা প্রবর্তন করেছে, তা দেশের মানুষকে জানানোর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে বলে উল্লেখ করেন মকবুল হোসেন। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রতিবেদনের জন্য সাত বিভাগে সাতজন সাংবাদিককে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০২১ তুলে দেন অতিথিরা। জাতীয় বাংলা দৈনিক জবাবদিহির প্রতিবেদক সাদেকুর রহমান, জাতীয় ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের জসীম উদদীন হারুন, বাংলাভিশন টিভি প্রতিবেদক আল মামুন, আঞ্চলিক দৈনিক সিলেট মিরর প্রতিবেদক শুয়াইবুল ইসলাম, বাংলাদেশ বেতারের মোস্তাফিজুর রহমান, অনলাইন সংবাদপত্র বাংলানিউজ ২৪ প্রতিবেদক সোলায়মান হাজারী এবং নারী সাংবাদিক চ্যানেল আইয়ের আঞ্জুমান লায়লা পুরস্কার নেন।
9
ঝিনাইদহ: হঠাৎ করেই রাতের আঁধারে নারিকেল গাছের মাথায় উঠে যান তাহমিনা (২২)। বহু খোঁজাখুজির পর গাছের মাথা থেকে ডাকাডাকি শুরু করেন তিনি। এরপর খবর দেওয়া হয় মহেশপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। তাঁরা এসে তাহমিনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। মহেশপুর উপজেলার বেগম পুর গ্রামে তাহামিনা ওই গ্রামের মো. হাসানের স্ত্রী। এ দম্পতির ছয়মাসের একটি কন্যা সন্তান রয়েছে।তাহমিনার স্বামী মো. হাসান বলেন, আমার স্ত্রীর একটু জিনের আছরের সমস্যা আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি বাজারে চা পান করতে যাই। রাত ৮টার দিকে বাড়ি থেকে আমাকে ফোন করে জানানো হয়-আমার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমি বাড়িতে এসে আশেপাশের সব জায়গাতে খোঁজাখুজি করেও তাকে পাইনি। রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী মেয়ের নাম ধরে ডাকতে থাকে। আর বলতে থাকে, আমাকে নামা, ওরা আমাকে নিয়ে গেল। তখন আমরা বাড়ির পাশের নারিকেল গাছে টর্চের আলো ফেলে দেখি সে গাছের মাথায় ঝুলে আছে। তাকে সবাই মিলে গাছ থেকে নামানোর চেষ্টা করেও পারিনি। পরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিই। তাঁরা এসে আমার স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনেন।স্ত্রীর এই সমস্যার কারণে অনেক কবিরাজ দেখিয়েছেন বলেও জানান হাসান।মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটা ফোন আসে। জানানো হয়, বেগমপুর গ্রামের এক নারী নারিকেল কাছের মাথায় উঠে আর নামতে পারছেন না। খবর পেয়েই আমার ছয়জনের একটি টিম নিয়ে ঘটনস্থালে যাই। ৪০ মিনিটের চেষ্টায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছ থেকে তাঁকে নামানো হয়। তখন তার জ্ঞান ছিল না। উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভালো আছেন।
6
মাত্র ৩৫ বছর বয়সেই 'তারকা' স্বীকৃতিতে বেশ চাপ মনে করছেন সানি লিওন। তার মতে, 'তারকা' ব্যাপারটাই বেশ অস্বস্তিকর। ২০১১ সালে প্রথম তাকে দেখতে পাওয়া গিয়েছিল 'বিগ বস' সিরিজে। এই সিরিজ শেষ হতে না হতেই তিনি অভিনয় করে ফেললেন 'জিসম টু' ছবিতে তারপরে কখনও শাহরুখ খান, আবার কখনও অক্ষয়কুমারের মতো তারকা তার সহ-অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ঠিক জানি না তারকা হওয়ার অনুভুতি ঠিক কেমন। আমি নিজেকে তারকা হিসেবে ভাবিও না এটা ঠিক আমার জীবনে সাফল্য এসেছে কিন্তু সেটা এসেছে আমার কঠোর পরিশ্রমের কারণে আর এই জন্যেই লোকে আমাকে ঠিক যে চোখে তারকা হিসেবে দেখেন আমি নিজেকে সেই চোখে দেখতে পারি না। এই কারণেই সব সময়ই আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করে।' কথায় কথায় তিনি আরও জানালেন, 'আমি নিজেকে ঠিক সেই জায়গায় ফেলতে পারি না যেখানে অন্যান্যরা কেবলমাত্র কিছু কাজ করার সুবাদে প্রিভিলেজড হয়ে আছেন আমি নিজে যা, নিজেকে তাই ভাবতেই পছন্দ করি বেশিও না, কমও নয়।' এই মুহূর্তে ভারতে অনলাইনে খোঁজ করা হয় এমন ব্যক্তির মধ্যে প্রায় শীর্ষে রয়েছেন সানি লিওনি অথচ, তার সাম্প্রতিক প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যর্থ যেমন এই বছরই তার তিনটি ছবি 'মস্তিজাদা', 'ওয়ান নাইট স্ট্যান্ড' এবং 'বেইমান লাভ' মুক্তি পেয়েছে এবং প্রতিটি ছবিই ব্যর্থ। সম্প্রতি বিবিসির মতে পৃথিবীর ১০০ জন ইনফ্লুয়েনশিয়াল মহিলার তালিকায় স্থান পেয়েছেন সানি লিওন।
2
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাজীব কান্তি রায়কে সভাপতি ও সুহাইল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত বটতলায় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার ১১তম সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি লাবনী বন্যা, সাংগঠনিক সম্পাদক জেসান অর্ক মারাণ্ডি, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, অর্থ সম্পাদক কাজী মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহির ফারহান খান, স্কুলবিষয়ক সম্পাদক রিমিয়া রিমি, পাঠাগার সম্পাদক মনীষা আক্তার এবং সদস্য জোবাইদুল হক ও জুয়েল তাইফ। সন্ত্রাস-দখলদারিমুক্ত, স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের দাবি সামনে রেখে বুধবার ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন হয়। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এরপর ক্যাম্পাসে একটি শোভাযাত্রা করেন সংগঠনের নেতা-কর্মীরা। শোভাযাত্রা শেষে বটতলায় ছাত্র ফ্রন্টের সম্মেলনের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে ও সদস্য সুহাইল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরিন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র ফোরামের সদস্য জনার্দন দত্ত, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য লাবনী বন্যা ও জেসান অর্ক মারাণ্ডি।
9
জাপান পাঁচটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। কিন্তু চার বছরেও প্রকল্পগুলোয় অগ্রগতি খুব কম। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্যে জাপান চার বছর আগে এ দেশে পাঁচটি প্রকল্পে এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশি মুদ্রায় ওই বিনিয়োগ প্রস্তাবের আকার ৮৫ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। কিন্তু এখনো এসব প্রকল্পের কাজে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। পাঁচটি প্রকল্পেই বর্তমানে প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। তবে প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ কবে নাগাদ পুরোদমে শুরু হবে, তা-ও বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে করোনার মধ্যেও জাপান সরকারেরই অর্থায়নে দেশে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল (লাইন ৬), যমুনা নদীর ওপর রেলসেতুসহ অন্তত ৪০টি প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজও থেমে নেই। অথচ থমকে আছে পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত পাঁচটি প্রকল্প। এর মধ্যে একটি প্রকল্পে বিনিয়োগ করা থেকে জাপানের পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। জাপান দুই দেশের সরকারি পর্যায়ে পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ২০১৭ সালের জুনে ওই পাঁচ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়। প্রকল্পগুলো হচ্ছে গাবতলী থেকে কাঁচপুরের চিটাগাং রোড পর্যন্ত মেট্রোরেল (লাইন ২) নির্মাণ; চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৩৬ কিলোমিটার দুই লেন সড়ককে চার লেনে উন্নীতকরণ; ঢাকা আউটার রিং সড়ক নির্মাণ; কমলাপুর রেলস্টেশনে একটি মাল্টি মডেল হাব স্থাপন এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি মাল্টি মডেল হাব নির্মাণ। সরকারি প্রকল্পে জাপানি বিনিয়োগের পথ মসৃণ হলে পিপিপি পদ্ধতিতে কাজ কেন এগোচ্ছে না তা প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল পিপিপি কার্যালয়ের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলকামা সিদ্দিকীর কাছে। জবাবে তিনি বলেন, পিপিপি মডেলে প্রকল্প বাস্তবায়নের নিয়মনীতি ও এর গতি-প্রকৃতি পুরোপুরি আলাদা। সরকারি বিনিয়োগ তুলনামূলক সহজ। কিন্তু পিপিপি প্রকল্পে অনেক কিছু দেখা হয়। টাকা বিনিয়োগ করা ঠিক হবে কি না কিংবা এই বিনিয়োগে লাভ উঠে আসবে কি না, এসব কিছু দেখা হয়। সে জন্য পিপিপি প্রকল্পে এত দেরি হয়। তা ছাড়া বাংলাদেশে পিপিপি পদ্ধতি নতুন। এসব কারণে জাপানের পিপিপিভিত্তিক বিনিয়োগ প্রস্তাবে কাঙ্ক্ষিত সফলতা মেলেনি। পিপিপি পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নে সমস্যার কথা তুলে ধরেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তাঁরা জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে অনেক সময় অপচয় হয়। সরকারের এক সংস্থার সঙ্গে আরেক সংস্থার সমন্বয়হীনতাও স্পষ্ট। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের গাফিলতিও রয়েছে। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাধারণ সম্পাদক তারেক রাফি ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাংলাদেশের জন্য এই পাঁচটি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোথাও না কোথাও কোনো সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া দুঃখজনক। মেট্রোরেল (লাইন ২) গাবতলী থেকে শুরু হয়ে বছিলা-মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট-আজিমপুর, ঢাকা মেডিকেল, গোলাপ শাহ মাজার-বঙ্গভবন-মতিঝিল, আরামবাগ ও কমলাপুর হয়ে কাঁচপুরের চিটাগাং রোড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল হওয়ার কথা। সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০১৮ সালের ৮ নভেম্বরে এই প্রস্তাব অনুমোদন করেছে। এটি বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। বাস্তবায়িত হলে এই রুটে প্রতি ট্রিপে প্রায় ২৫ হাজার যাত্রী চলাচল করতে পারবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, এই প্রকল্প নিয়ে এখন প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার কাজটি করছে মারুবিনি করপোরেশন। পিপিপি পদ্ধতিতে প্রকল্পে দেরি হওয়া নিয়ে কথা হয় এই প্রকল্পের পরিচালক আবদুল বাকীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পিপিপির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে এখনো যথেষ্ট সক্ষম হয়নি। এখানে পিপিপি সম্পর্কে ধারণাও কম। এই পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন কঠিন। যারা কাজ করবে, তাদের জন্য এটা কতটা লাভজনক, সেটি নিশ্চিত না হয়ে কেউ বিনিয়োগ করতে আসবে না। তবে এই প্রকল্পে অর্থ লগ্নি করতে এখন জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থাকে (জাইকা) আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৩৬ কিলোমিটার সড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণে আগ্রহ রয়েছে জাপানের। এই প্রস্তাব ২০১৮ সালে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পেয়েছে। এই প্রকল্পেও প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার কাজটি করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ বছরের ডিসেম্বরের মধ্যে সমীক্ষা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। কর্মকর্তারা বলছেন, করোনার কারণে সমীক্ষার কাজে সমস্যা হচ্ছে। তাই নির্ধারিত সময়ে সমীক্ষা হচ্ছে না। এই প্রকল্পের উদ্দেশ্য হলো, সাভারের হেমায়েতপুর থেকে কালাকান্দি, মদনপুর, বাইপাইল, গাজীপুর হয়ে আবার হেমায়েতপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার সড়ক নির্মাণ। এই প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয়েছে ২০ হাজার কোটি টাকা। আউটার রিং সড়কটি বাস্তবায়নের কাজ শেষ হলে ঢাকার ভেতরে থাকা বাস টার্মিনালগুলোকে বাইরে রিং রোডের কাছাকাছি স্থানান্তর করা যাবে। এ জন্য গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীর পরিবর্তে ঢাকার চারপাশে ছয়টি নতুন বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। এতে ঢাকার ভেতর দিয়ে দূরপাল্লার বাস চলাচল কমবে। তথ্য বলছে, এই প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজই এখনো শুরু হয়নি। প্রস্তাবটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে অনুমোদন পেয়েছে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর। টোকিও রেলস্টেশনের আদলে কমলাপুর রেলস্টেশনে একটি মাল্টি মডেল হাব নির্মাণের এই প্রস্তাব দেয় জাপান, যেখানে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। কাজটি করতে ১৮টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তার মধ্য থেকে পাঁচটি প্রতিষ্ঠানের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। পাঁচ প্রতিষ্ঠানকে এখনো আরএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) দেওয়া হয়নি। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মাল্টি মডেল হাব নির্মাণ প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজ এখনো শুরু হয়নি। এখানে জমি পাওয়া নিয়েও জটিলতা আছে।
0
লর্ডসে হারলেও লিডসে জয়, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ভাবে ফিরে এসেছে ইংল্যান্ড। ক্রিকেট মহলের একটা অংশ বলছে, ভারতকে ব্যাকফুটে ঠেলে এবার সিরিজ জয়ের দিকে এগিয়ে যাওয়াটা রুটদের কাছে সময়ের অপেক্ষা। ইংল্যান্ড অধিনায়ক যদিও এতটা সহজভাবে টিম ইন্ডিয়াকে নিতে রাজি নন। বরং পাল্টা আক্রমণের আশঙ্কা করছে থ্রি লায়ন্সরা। ভারত অধিনায়কের ওপর মানসিক চাপ রাখতে তাকে আক্রমণের পথে হাঁটছে না ইংল্যান্ড। বরং ইংলিশ অধিনায়কের কথায়- বিরাট কোহলিকে নিয়ে এখনও চিন্তায় আছেন তারা। সতীর্থদের সতর্ক করে রুটের মন্তব্য, টেস্ট সিরিজ জিততে হলে আগামী দু'টি টেস্টও বিরাটকে চুপ করিয়ে রাখতে হবে। চলতি টেস্ট সিরিজে বিরাট কোহলির ব্যাটে রানের খরা। মাত্র একবার ৫০ রানের গন্ডি পার করেছেন ভারত অধিনায়ক। ওলি রবিনসন ও জেমস অ্যান্ডরসন বিরাট কোহলিকে প্যাভেলিয়ানে ফেরাতে পেরেছেন। টিম ইন্ডিয়া লিডসে হারের ধাক্কা থেকে এখনও বেড়িয়ে আসতে পারেনি। প্রথম একাদশ নিয়ে জল্পনার শেষ নেই। এর মাঝেই রবিচন্দ্র অশ্বিন প্রসঙ্গ তুলে ভারতের ওপর চাপ তৈরির রাস্তা নিয়েছে ইংল্যান্ড শিবির। প্রথম তিনটি টেস্টে দলে সুযোগ না পাওয়া অশ্বিনকে নিয়ে প্রশংসা ইংল্যান্ড অধিনায়কের লগায়। জো রুট বলেছেন, অশ্বিনের রেকর্ড তার হয়ে কথা বলে। আমাদের বিরুদ্ধে তাকে রান করতে ও উইকেট নিতে দেখেছি। আমরা জানি ও টেস্ট ক্রিকেটে কতটা পার্থক্য গড়ে দিতে পারে সে। ইংল্যান্ড অধিনায়কের কথ শুনে মনে হচ্ছে তিনি ধরেই নিয়েছেন চতুর্থ টেস্টে ভারতের প্রথম দলে থাকবেন রবিচন্দ্র অশ্বিন। তাই ভারতীয় অফ স্পিনারকে মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন জো রুট। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
12
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাবার বিতরণকরা হয়েছে। রবিবার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র অবলম্বনের শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার ৯৯টি স্থানে দলীয়ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, হান্নান শেখ, খোকন বালা, অমৃত লাল হালদার, মাইকেল ওঝা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবলু হাজরা, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা জাতীয় শোক দিবস পালন করছি। সকাল ৭টায় উপজেলা সদরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমাদের দিনের কর্মসূচি শুরু হয়। এ বছরের জাতীয় শোক দিবসে আমরা দলীয়ভাবে উপজেলার ৯৯টি স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছি। বিডি প্রতিদিন/এমআই
6
শীত শীত আমেজ চলে এসেছে প্রকৃতিতে। পরিবেশের এ পরিবর্তনের কারণে সব বয়সের মানুষেরই ঠাণ্ডাজনিত সমস্যাগুলো বেড়ে যেতে দেখা যায়। সর্দি-কাশি এগুলো শীতের সময়ে একদমই সাধারণ সমস্যা। এ সমস্যাগুলোতে বেশি ভোগেন পরিবারের শিশু আর বয়স্করা। তাই শীতকালে মধু অনেক সহায়তা করে থাকে। মধুর উপকারিতা ও পুষ্টিগুণ বহুল। তাই শীতের সময়ে প্রতিদিন মধু খেতে পারেন। এতে করে ঠাণ্ডাজনিত সমস্যাগুলো থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন। আসুন জেনে নেই মধুর উপকারিতাগুলো: ১. প্রাকৃতিকভাবে মধুকে ব্যথানাশক ও রোগজীবাণু প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। শীতকালে ঠাণ্ডাজনিত রোগগুলোর ক্ষেত্রে মধু বেশ ভালো একটি সমাধান হতে পারে। এতে করে সর্দিকাশিসহ শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, গলাব্যথা, খুসখুসে কাশি বিভিন্ন শারীরিক সমস্যায় থেকে কিছুটা স্বস্তি লাভ করতে পারি। ২. মধু আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে, ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তা নানান ভাবে আমাদের শরীরের জন্য উপকারী হবে। ৩. শ্লেষ্মাজনিত কাশি বা কফের সমস্যার ক্ষেত্রে তুলসীর পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে তা বেশ উপকারী ভূমিকা পালন করবে। ৪. যদি খুসখুসে কাশির সমস্যা থেকে থাকে, তবে আদাকুচি করে পানি ফুটিয়ে তাতে এক বা দুই চামচ মধু মিশিয়ে খেলে তা অনেকটা উপকার পাবেন। ৫. এ সময়টাতে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। সেক্ষেত্রে নিয়মিত রং চায়ে বা কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন। ৬. এছাড়াও শীতে শরীরে বিভিন্ন ব্যথা বেড়ে যায়। তা সমাধানে প্রতিদিন মধু খেতে পারেন। শারীরিক ব্যথা থেকে কিছুটা স্বস্তি অনুভব করবেন।
5
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যেসব মাঠে সর্বসাধারণের প্রবেশাধিকার নেই, সেগুলোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার নগর ভবনে ঢাকা মেয়র কাপের দ্বিতীয় আসরের সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ আদেশ দেন তিনি।মেয়র বলেন, 'আমাদের সিটি করপোরেশনের কিছু মাঠ দখলে আছে, কিছু মাঠে ঘাস নষ্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন থেকে এসব মাঠ জনগণের জন্য খুলে দেওয়া হবে, যাতে সবাই এখানে খেলাধুলা করতে পারে।'এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে মেয়র বলেন, 'একসময় ঢাকার তরুণ-যুবকেরা শহরের মাঠে-ময়দানে, অলিগলিতে খেলাধুলা করে এ দেশের ফুটবল-ক্রিকেটকে নেতৃত্ব দিলেও বর্তমানে সেই চিত্র অনেকটাই বিবর্ণ। এর অন্যতম কারণ ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই। আমরা খেলাধুলায় ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেছি।'মেয়র কাপের দ্বিতীয় আসর সম্পর্কে মেয়র বলেন, "মুজিববর্ষে দক্ষিণ সিটি প্রথমবারের মতো আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সফলতায় অনুপ্রাণিত হয়ে আগামী ৫ মার্চ থেকে দ্বিতীয়বারের মতো 'ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২' আয়োজন করতে চলেছে। গতবারের মতো এবারও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা 'ফুটবল' এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা 'ক্রিকেট' নিয়েই আমরা এবারকার ক্রীড়া উৎসব আয়োজন করতে চলেছি।"তিনি জানান, এবারের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় আমরা প্রথমবারের মতো 'মেধা অন্বেষণ'-এর উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রতি ম্যাচেই বাফুফে ও বিসিবি থেকে দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাঁরা সেখান থেকে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করবেন এবং তাঁদের পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেবেন।
6
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে আজও দিনভর বৃষ্টি অব্যাহত থাকবে।বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ড ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। তবু মাঠের নানা জায়গায় জমেছে পানি। প্রতিকূল অবস্থায় বাংলাদেশ-পাকিস্তান শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা যে মাঠে গড়াচ্ছে না, সেটি জেনে মাঠেই আসেনি দুই দল। খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। সাকিব আল হাসান-বাবর আজমরা দুপুরের খাবার কিছুক্ষণের মধ্যেই হয়তো খেয়ে নেবেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ও শেষ টেস্টের শুরু থেকেই হানা দিয়েছে বৃষ্টি। প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয়েছে ৫৭ ওভার। দ্বিতীয় দিনে থেমে থেমে চলা বৃষ্টিতে মাঠে গড়াতে পারে মাত্র ৬.২ ওভার। আর আজ বল মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।
12
বৌদ্ধভিক্ষুরা শত শত বছর ধরে মস্তিষ্কের ওপর মেডিটেশনের প্রভাব বিশ্বাস করে আসছেন। তবে সম্প্রতি পশ্চিমা বিশ্ব মেডিটেশনের উপকারিতা মানতে শুরু করেছে। এরই মধ্যে নিউইয়র্কের বিংহামটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, মেডিটেশন মস্তিষ্ককে দ্রুত কর্মক্ষম ও মনোযোগী করতে সহায়তা করে।পজিটিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন করেন এমন ১০ জন শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়েছে। মেডিটেশন শুরুর আগে এবং আট সপ্তাহ মেডিটেশন করার পরে মস্তিষ্ক স্ক্যান করে শিক্ষার্থীদের মস্তিষ্কের আচরণের পরিবর্তন বিশ্লেষণ করে গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।আট সপ্তাহের ট্রায়ালের আগে ও পরে স্ক্যানের ফলাফল তুলনা করে দেখা যায়, মেডিটেশন মস্তিষ্কের চেতনার দুটি সাধারণ অবস্থার মধ্যে দ্রুত পরিবর্তন ঘটায়। এর মধ্যে মস্তিষ্ক জেগে থাকলেও মনোযোগ না থাকা 'ডিফল্ট মোড নেটওয়ার্ক' ও মনোযোগ থাকা 'ডোরসাল অ্যাটেনশন নেটওয়ার্ক'-এর পার্থক্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। এ দুই নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করেছে মেডিটেশন। অনুসন্ধানী মনের বিচরণ কেন্দ্রীভূত হওয়ার মধ্যমে এই মনোযোগ রক্ষা ও মস্তিষ্কের সক্ষমতা বেড়েছে বলে গবেষণার উপসংহারে উল্লেখ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষাবিদের মধ্যে কথোপকথনের পরে এই গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। এঁরা হলেন মেডিটেশনের প্রবক্তা লেকচারার জর্জ ওয়েইনশেংক এবং এর উপকারিতা সম্পর্কে সন্দিহান সহকারী অধ্যাপক ওয়েইং দাই। দুজনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক।এ প্রসঙ্গে গবেষক ওয়েইনশেংক বলেন, 'আমি ওয়েইংকে বলেছিলাম, ''মেডিটেশন সত্যিই মস্তিষ্কে একটি রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে। যদিও এত কম সময়ের মেডিটেশন আদৌ মস্তিষ্কে কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে তার সন্দেহ ছিল। তাঁর ভাবনা ছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে বিষয়টি পরীক্ষা করার। "'এর পরেই ১০ শিক্ষার্থীকে নিয়োগ দিয়ে মেডিটেশন কীভাবে করতে হয় তা শিখিয়ে সপ্তাহে পাঁচবার প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট অনুশীলন করতে বলা হয়। তাঁদের মস্তিষ্ক স্ক্যান করে পাওয়া ফলে ওয়েইংয়ের সন্দেহ কেটে যায়; মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি আরও শক্ত হয়েছে বলেও উল্লেখ করেন ওয়েইনশেংক। ভুলে যাওয়া রোগ আলঝেইমার এবং অটিজমে আক্রান্তদের ক্ষেত্রেও মেডিটেশন কাজ করার সম্ভাবনা দেখছেন এই গবেষক।
4
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার গিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশন এলাকায়। ইচ্ছে এই সিটির নির্বাচনী কর্মকাণ্ড কেমন হচ্ছে, তা সরেজমিনে দেখা। ঘুরেছেন-দেখেছেন।কেমন দেখলেন নির্বাচনী পরিবেশ? প্রথম আলোর এই প্রশ্নের জবাবে ড. তোফায়েল বললেন, এখন পর্যন্ত ভালো। এই পরিবেশ ধরে রাখা গেলে নির্বাচন ভালো হবে। তবে তিনি এও বললেন, 'বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কিছু অভিযোগ করা হয়েছে। এগুলোর ব্যাপারে কমিশনকে দৃশ্যমান কিছু ব্যবস্থা নিতে হবে। তাহলে সবার মধ্যে আস্থা ফিরবে। কিন্তু হাসান সরকার আমাকে বলেছেন, এখন পর্যন্ত কমিশন থেকে তাঁকে কিছু বলা হয়নি।' সিটি এলাকার ভোটারদের সম্পর্কে বলতে গিয়ে এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ বললেন, 'এখানে নির্বাচন নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরাই কেবল মাঠে আছেন। অর্থাৎ বিভিন্ন দলের নেতা-কর্মী ও নির্বাচন-সংশ্লিষ্টদের এলাকায় দেখা যাচ্ছে। ভোটারদের সেখানে দেখা যাচ্ছে না। তাঁরা সরাসরি কোনো কিছুতেই অংশ নিচ্ছেন না। তাই ভোটারদের মনোভাব এখনো বোঝা যাচ্ছে না। তা ছাড়া যেটা দেখলাম প্রধান মেয়র প্রার্থীরা সড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে পথসভা ও প্রচারণা করছেন। এটা অনেকটা মহড়ার মতো। তাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন না। ফলে তাঁরাও ভোটারদের মনোভাব বুঝতে পারছেন না। আমার কথা বলে এমনটাই মনে হয়েছে।' তিনি আরও বলেন, 'গাজীপুর একটা মেট্রোপলিটন শহর; পাশাপাশি শিল্প শহরও বটে। এখানকার ভোটারদের বৈশিষ্ট্য বিচার করাটা কঠিন। এ কারণে কোনো প্রার্থীর পক্ষেই সে কত ভোট পাবে এমন হিসাব-নিকাশ করাটা সহজ নয়।' ভোটারদের বৈশিষ্ট্য বিচারে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের সঙ্গে অনেকটাই একমত আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান সরকার। দুজনই জয়ের ব্যাপারে 'শতভাগ' আশাবাদী হলেও ভোটারদের আলাদা আলাদা ভাগে ভাগ করতে চান না। ভোটারদের ভোটার হিসেবেই দেখছেন তাঁরা। বলছেন, সব শ্রেণির ভোটারদের ভোটই পাবেন। সবার কাছেই যাচ্ছেন। প্রার্থীরা প্রকাশ্যে ভোটারদের বিভিন্ন ভাগে ভাগ করে ভোটের হিসাব-নিকাশের কথা না বললেও স্থানীয় রাজনৈতিক নেতা ও নির্বাচন বিশেষজ্ঞরা গাজীপুর সিটি করপোরেশনের ভোটারদের প্রধানত ছয়টি ভাগে ভাগ করেছেন। ভোটারদের এই ভাগের মধ্যে আছেন সিটি করপোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা, অস্থায়ী বাসিন্দা, শ্রমিক ও শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তরুণ ভোটার, সিটি করপোরেশনের এলাকাভিত্তিক ভোটার। স্থানীয় রাজনীতিবিদেরা বলছেন, প্রতিটি ভাগেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। এর বাইরে ছোট দলগুলোরও কিছু কিছু ভোট আছে। কোন দলের মেয়র প্রার্থীকে ভোট দেবেন-এমন সিদ্ধান্ত মোট ভোটারের কমপক্ষে ৬৫ থেকে ৭০ শতাংশ আগেই নিয়ে রেখেছেন। এদের মনোভাব পরিবর্তন করে ভোট বাড়ানো কোনো দলের পক্ষেই সম্ভব হবে না। মূলত, বাকি ৩০ থেকে ৩৫ শতাংশ ভোটার, যাঁরা 'ভাসমান ভোটার' হিসেবে পরিচিত, তাঁদের নিয়েই সেখানে হিসাব-নিকাশ করছেন প্রার্থীরা। এই ভোটারদের মধ্য থেকে যিনি যতটা নিজের দিকে টানতে পারবেন, তিনিই জিতবেন। গাজীপুর সিটির মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। ভোটার হিসাবে গাজীপুর সিটি করপোরেশনকে মোট আটটি বিশেষ অঞ্চলে ভাগ করা হয়। এর মধ্যে আছে কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউলতিয়া, গাজীপুর পৌর এলাকা, গাছা, পুবাইল ও টঙ্গী। আটটি বিশেষ অঞ্চলের মধ্যে টঙ্গীতে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৯৫২। অর্থাৎ মোট ভোটারের ৩২ শতাংশ টঙ্গীর। বাকি সাত অঞ্চলের কোনোটিরই ভোটার দেড় লাখও পার হয় না। দ্বিতীয় সর্বোচ্চ ভোটার গাছায় ১ লাখ ৪৭ হাজার এবং তৃতীয় কাশিমপুরে ১ লাখ ১৬ হাজার জন। সবচেয়ে কম ভোটার পুবাইলে ৬০ হাজার। আটটি বিশেষ অঞ্চলের মধ্যে টঙ্গীতে বিএনপি প্রার্থীর বাড়ি হওয়ায় সেখানে তিনি বেশি ভোট পাবেন বলে স্থানীয় লোকজন মনে করছেন। গাছা, কোনাবাড়ী, কাশিমপুরে আওয়ামী লীগের ভোট বেশি। বাকি এলাকাগুলোতে দুই প্রার্থী সমানে সমানে থাকবে বলে মনে করা হচ্ছে। টঙ্গীতে ভালো করলে নির্বাচনে ভালো হবে-এ বিশ্বাস শুধু বিএনপির নয়, আওয়ামী লীগেরও আছে। তাই এলাকাটিতে বিএনপির মতো বিশেষ নজর আছে শাসক দলেরও। এলাকার বাইরে সংখ্যালঘু ভোটারদের একটি বড় ভূমিকা নির্বাচনে থাকছে। বিভিন্ন হিসেবে এই সিটি ৮ থেকে ১১ শতাংশ পর্যন্ত সংখ্যালঘু ভোটার আছে। অর্থাৎ প্রায় এক লাখের মতো ভোটার রয়েছে। আওয়ামী লীগ এই ভোটারদের বেশির ভাগ ভোট পাবে বলে বিশ্বাস করে। বিভিন্ন ইসলামী দল ও সংগঠন এবং জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (কাজী জাফর) এর কিছু ভোট রয়েছে। এই সংখ্যা প্রায় ৫০ থেকে ৬০ হাজারের মতো। এর মধ্যে হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর বাইরে জামায়াতে ইসলামের কিছু ভোট আছে। এটা সংখ্যায় প্রায় ২৫ থেকে ৩০ হাজার। এই ভোটগুলো বিএনপির প্রার্থীর পক্ষেই যাবে। আজ জাতীয় পার্টির ভোট আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই কমবেশি পাবেন। গাজীপুরে মোট ভোটারের এক-চতুর্থাংশই শ্রমিক ভোটার। অর্থাৎ প্রায় তিন লাখ ভোটার শ্রমিক ও শ্রমজীবী মানুষ। এই ভোটারদের দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর ও বিএনপির প্রার্থী হাসান সরকার। সে কথা স্বীকারও করলেন দুই প্রার্থী ও তাঁদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। ইতিমধ্যে ঈদ করে গাজীপুরে ফিরেছেন বেশির ভাগ শ্রমিক। ২৪ তারিখের মধ্যে সব কারখানা খুলে দেওয়া হচ্ছে। ফলে বেশির ভাগ শ্রমিকই ভোটের দিন এলাকাতেই থাকবেন। অবশ্য নির্বাচন কমিশন সূত্র ও নির্বাচনের কাজে নিয়োজিত দুই দলের নেতারা বলছেন, শ্রমিকের স্থান পরিবর্তন করেন। এ কারণে ভোটার তালিকায় নাম থাকা সব শ্রমিক এখন ওই এলাকায় নেই। স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছেন। তা ছাড়া জেলার ছয় হাজার কারখানার মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাইরে প্রায় দুই হাজার কারখানা রয়েছে। ফলে ভোটার তালিকায় নাম থাকা অনেক শ্রমিক কারাখানা পরিবর্তনও করেছেন। ৪০ থেকে ৪৫ হাজার শ্রমিক ভোটার এখন এলাকায় নেই। গতকাল শুক্রবার কথা হয় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে। প্রকাশ্যে ভোটাররা ভোট দেওয়ার 'তাত্ত্বিক' কারণই বলছেন। কাকে ভোট দেবেন জানতে চাইলে তাঁদের উত্তর, যিনি ভালো কাজ করবেন, তাঁদের পাশে থাকবেন, মানুষ ভালো, সৎ, যাঁর কাছে যাওয়া যাবে এবং এলাকার উন্নয়ন হবে-এমন লোককে তাঁরা ভোট দেবেন। সত্তরোর্ধ্ব মোস্তফা নামের পুবাইল বাজারের এক চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা ছিল, জীবনে যত ভোট দিয়েছেন, এমন লোক কি একবারও পেয়েছেন? উত্তরে বললেন, সেভাবে পাননি। তাহলে প্রতিবারই কি ভোট দেন? 'হ্যাঁ দিই।' কেন দেন? কিছুটা ভেবে বললেন, 'ভোট তো দিতেই হবে। তাই দিই।' নাম প্রকাশ না করার শর্তে জয়দেবপুরের একটি স্কুলের শিক্ষক বললেন, বেশির ভাগ ভোটারই ঠিক করে রেখেছেন কাকে ভোট দেবেন। এখন আওয়ামী লীগ ক্ষমতায়। তাই ভোটটা হবে মূলত সরকারি দলের সমর্থক ও সরকারবিরোধীদের। এখানে অন্য কিছু কাজ করবে না। তার মানে শ্রমিকদের মধ্যে অনেকেই মালিক ও শ্রমিকনেতাদের কথায় ভোট দেন। এমনটা দেখা গেছে। ভোটারদের প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, তাঁর লক্ষ্য ভোটারদের কেন্দ্রে আনা। তাহলেই বিপুল ভোটের তিনি জয় পাবেন। তিনি বলেন, ভোটাররা নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় সেটি বিবেচনায় রাখছেন। আর বিএনপির প্রার্থী হাসান সরকার বলছেন, তিনি টঙ্গীর পৌর মেয়র ছিলেন। দুবার জাতীয় পার্টির সাংসদ ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। এলাকার মানুষ তাঁকে চেনে-জানে। তিনিও তাদের পাশে সব সময় থাকার চেষ্টা করেছেন। ভোটারেরা কেন্দ্রে গেলে তিনি বিপুল ভোটে জয় পাবেন।
9
ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'গুলাব' রোববার ওড়িষ্যার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। তার প্রভাবে ওড়িষ্যা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশ দাস জানান, সোমবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় পৌঁছাবে। তার প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে, বঙ্গোপসাগরের উপরে মেঘের ঘনঘটা। এক দিকে যখন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, তখন অন্য দিকে মিয়ানমার উপকূলে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যায়, বঙ্গোপসাগরের উপরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমে শক্তি বাড়িয়ে তা নিম্নচাপ ও পরবর্তী কালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
6
ঢাকা: স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক।আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।দুদক কমিশনার বলেন, 'এতো গরম গরম হলে তো হবে না, উষ্ণতার মধ্যে যদি গরম গরম হাত দেওয়া হয় তাহলে হাত পুড়ে যাবে। একটু ঠাণ্ডা হোক, সুনির্দিষ্ট তথ্য এলে আমরা খতিয়ে দেখব।'তিনি বলেন, 'এমনি বললে হবে না। এখানে এত বিঘা ও বিদেশে এত সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবের, এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখব।' সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক নারী তাঁর গলা চেপে ধরছেন। প্রথমদিকে গুঞ্জন ওঠে রোজিনার গলা চেপে ধরা ওই নারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। পরে অবশ্য জানা যায়, ওই নারী স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক মাকসুদা সুলতানা পলি। তবে ওই ঘটনায় কাজী জেবুন্নেসাও রোজিনাকে হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু।
6
গত রোববার থেকে দেশের সব স্কুল-কলেজ খুললেও বিশ্ববিদ্যালয়গুলো এখনো বন্ধ আছে। বিশ্ববিদ্যালয় খুলতে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন নিয়ে শ্রেণিকক্ষে কার্যক্রম শুরুর পাশাপাশি আবাসিক হল খুলতে পারবে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে জানান, শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন শেষ করে আগামী ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।এ ছাড়া যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন বলে বৈঠকে বলা হয়।
1
মেয়র আতিকুল ইসলাম ঢাকার যানজটন নিরসনে গাড়ির রেজিস্ট্রেশনের জোড়-বেজোড় সংখ্যার মাধ্যমে যান চলাচলের ব্যবস্থা নেওয়ার যে কথা বলেছেন, এর জবাবে পাল্টা প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, 'মেয়র আতিক বলেছেন, ঢাকায় জোড় সংখ্যার গাড়ি জোড় তারিখে, বেজোড় সংখ্যার গাড়ি বিজোড় তারিখে চলবে। কখনও দায়িত্ব পেলে এটা করবেন তিনি।' 'ভাই মেয়র, আপনাদের তো গাড়ি দশ বারোটা। এভাবে চললে অসুবিধা নেই। আমরা যারা কোনোমতে এক গাড়ির মালিক হয়েছি, আমাদের বাচ্চাদের কী হবে? জোড়-বেজোড়ের ফেরে তাদের স্কুল যাওয়া বন্ধ থাকবে?' এরপরই মেয়রকে সবার গাড়ি না চড়ার প্রস্তাব দেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, 'ধন্যবান মেয়র ভাই, আর কতো বৈষম্য সৃষ্টির বাণী দেবেন? এর চেয়ে আসেন আমরা সবাই গাড়ি চড়া বন্ধ করে দিই। গণহারে সরকারি বাস চালু করি। সবাই সেখানে চড়ব। রাজী আছেন মেয়র?' রাজী আছেন মেয়র? মেয়র আতিক বলেছেন , ঢাকায় জোড় সংখ্যার গাড়ি জোড় তারিখে, বিজোড় বিজোড় তারিখে চলবে। কখনো দায়িত্ব পেলে... শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দিলে গাড়ির রেজিস্ট্রেশনের জোড়-বেজোড় সংখ্যার মাধ্যমে যান চলাচলের প্রক্রিয়া চালু করবে ডিএনসিসি। মেয়র বলেন, ট্রাফিক ব্যবস্থা সিটি করপোরেশনকে দিলে জোড় নম্বরের গাড়িগুলো জোড় তারিখে ও বেজোড় নম্বরের গাড়িগুলো বেজোড় তারিখের দিনে চালাতে পারবেন মালিকরা। আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোন রাস্তায় কী সংখ্যক গাড়ি চলাচল করে, কোন রাস্তায় বেশি যানজট হয়, এসব গবেষণা করে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্প্রতি সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ঢাকার সড়কে যানজটের মাত্রা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী ও রাজধানীর বাসিন্দারা।
6
আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয়। নারী এমন কিছু বিশেষত্ব ধারণ করে, যা পুরুষের মধ্যে পাওয়া যায় না। যেমন মাতৃত্বের কথাই ধরা যাক। একজন পুরুষের পক্ষে কস্মিনকালেও এ মহৎ দায়িত্ব আঞ্জাম দেওয়া সম্ভব নয়। তেমনি সন্তান লালন-পালনের দায়িত্বও কোনো পুরুষের পক্ষে পালন করা দুঃসাধ্য ব্যাপার। এ দুই কাজের বাইরে ভিন্ন কোনো কাজ না থাকলেও তাদের মর্যাদা-সম্মানের জন্য এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য; যুগ যুগ ধরে নারী চরম উপেক্ষা, বঞ্চনা আর নির্যাতনের শিকার। আধুনিক সময়ে এসেও নারী নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ, যা খুবই বেদনাদায়ক।পবিত্র কোরআনে সুরা নিসা তথা 'নারীর সুরা' নামে স্বতন্ত্র সুরা অবতীর্ণ করে আল্লাহ তাআলা তাদের বিশেষভাবে সম্মানিত করেন। হজরত ইসা (আ.)-এর মমতাময়ী মা মারইয়াম (আ.)-এর নামেও অবতীর্ণ হয় স্বতন্ত্র সুরা। মহানবী (সা.) বিদায় হজের ভাষণে বিশেষভাবে নারীদের সঙ্গে সদাচারের নির্দেশ দেন। তিনি বলেন, 'আমি তোমাদের জোরালো নির্দেশ দিচ্ছি যে তোমরা নারীদের সঙ্গে উত্তম আচরণ করো।' (বুখারি ও মুসলিম) আরেক হাদিসে এরশাদ করেন, 'কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। তার একটি স্বভাব যদি তার কাছে অপছন্দনীয় হয়, তবে আরেকটি স্বভাব তার ভালো লেগে যাবে।' (মুসলিম) আরেক হাদিসে মহানবী (সা.) বলেন, 'তোমাদের মধ্যে যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী, তারাই পূর্ণাঙ্গ মুমিন। আর তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম, যারা তোমাদের স্ত্রীদের কাছে সর্বোত্তম। (তিরমিজি)আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
10
পাকিস্তানি আম্পায়ার আলিম দার টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের অনন্য রেকর্ড গড়লেন। ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনারকে টপকে নতুন এই উচ্চতায় উঠলেন তিনি। আজ বৃহস্পতিবার পার্থ টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দিবারাত্রির এই টেস্টের মধ্যদিয়ে আলিম দার নিজের ১২৯তম টেস্টে দায়িত্ব পালন করতে নেমেছেন। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে খেলতে আসে শ্রীলঙ্কা। ওয়ানডে ম্যাচে অভিষেক হয় আম্পায়ার আলিম দারের। এরপর তিনি ২০৭ ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ৫০ ওভারের ফরম্যাটে সর্বোচ্চ ২০৯ ম্যাচে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ার্টজেন। আর মাত্র দুটি ম্যাচে দায়িত্ব পালন করলে ওয়ানডেতেও শীর্ষে উঠবেন পাকিস্তানের এই আম্পায়ার। ৪৬ টি-টোয়েন্টিতেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১০০'র বেশি টেস্টে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে কেবল তিন আম্পায়ারের। ১২৯ ম্যাচে দায়িত্ব পালন করছেন আলিম দার। বাকনারের নামের পাশে ১২৮ টেস্ট আর কোয়ার্টজেন দায়িত্ব পালন করেছেন ১০৮ টেস্টে। অস্ট্রেলিয়ার ড্যারেল হারপার চতুর্থ সর্বোচ্চ ৯৫ টেস্টে দায়িত্ব পালন করেন। এই তালিকায় পাঁচে আছেন ইংল্যান্ডের ডেভিড শেফার্ড (৯২ টেস্ট)। বিডি প্রতিদিন/এনায়েত করিম
12
'সখি গো আমার মন ভালা না' শিরোনামে একটি লোকগান পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয় লায়লাকে। সেই থেকে বিশেষভাবে সমাদৃত তিনি। সম্প্রতি নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী লায়লা। সংগীতচিত্রসহ বৃহস্পতিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে 'তোমারে আমার হইতে দিল না' শিরোনামের এ গান নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী লায়লা। সংগীতচিত্রসহ বৃহস্পতিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে 'তোমারে আমার হইতে দিল না' শিরোনামের এ গান। নতুন এ মৌলিক গানটি নিয়ে বিশেষভাবে রোমাঞ্চিত এই শিল্পী। গানের রিয়্যালিটি শো ক্লোজ আপ ওয়ান-এর ২০১২ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন লায়লা। নানা কারণে ওই বছরের প্রতিযোগিতাটি আলোচিত না হওয়ায় অন্তরালে চলে যান লায়লা। তবে নিয়মিত গান চালিয়ে গেছেন। দেশ-বিদেশের কনসার্টে গান করেছেন, পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়া। 'সখি গো আমার মন ভালা না' শিরোনামে একটি লোকগান হঠাৎ পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয় লায়লাকে। সেই থেকে বিশেষভাবে সমাদৃত তিনি। লায়লার নতুন মৌলিক গানটির কথা ও সুর করেছেন গীতিকার কবির বকুল। লায়লা জানালেন, তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গান হতে যাচ্ছে এটি। তিনি বলেন, 'বলা যায়, আমার স্বপ্ন ছিল তাঁর মতো একজন গীতিকারের গান কণ্ঠে ধারণ করা। এই সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি স্যারকে আমার জন্য আরও একটি গান লিখতে অনুরোধ করেছি।' তাঁর জন্য গান লেখা প্রসঙ্গে কবির বকুল বলেন, 'লায়লার গাওয়া "সখি গো আমার মন ভালা না" গানটি প্রথম আমাকে শোনায় আমার স্ত্রী দিনাত জাহান মুন্নী। তাঁর কণ্ঠ স্বতন্ত্র, তাতে মাটির গন্ধ আছে। লায়লার কণ্ঠে মানাবে এমন একটি গানই আমি তাঁর জন্য করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।' লায়লার জীবনের প্রথম মৌলিক গান 'আমি তোমার হাতের ঘুড়ি হব'। কাজল আহমেদের লেখা ও ফুয়াদ নাসের বাবুর সুরে গানটি এখনো অনেকে শুনতে চান। সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনান তিনি। সম্প্রতি বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন লায়লা। অডিও গানের পাশাপাশি আসছে সেগুলোর সংগীতচিত্র। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সেসব গান। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও নতুন গান প্রকাশ করছেন তিনি। 'তোমারে আমার হইতে দিল না' গানটির ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন।
2
আফগান সীমান্তের কাছে সামরিক মহড়ার জন্য অতিরিক্ত ৮০০ সৈন্যের একটি বহর পাঠাবে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রয়টার্স জানিয়েছে, আগামী ৫ থেকে ১০ আগস্ট সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। যেখানে উজবেক এবং তাজিক বাহিনীও অংশ নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় এটি এসেছে। মহড়ার জন্য মস্কো ৪২০ ইউনিট সামরিক হার্ডওয়্যার ব্যবহার করবে। যা মূল পরিকল্পনার চেয়ে দুইগুণ বেশি। তবে মহড়ায় সেনা সংখ্যা ও সামরিক সামগ্রী বাড়ানোর কোনো কারণ রাশিয়া উল্লেখ করেনি। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
3
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য আলাদা কূটনৈতিক মিশন 'জেরুজালেম কনস্যুলেট' বন্ধ ঘোষণা করেছে। আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে কনস্যুলেটটি ইসরাইলের মার্কিন দূতাবাসের সঙ্গে একীভূত হবে। এর ফলে কূটনৈতিক প্রয়োজনে এখন থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল মিশনে যেতে হবে ফিলিস্তিনিদের। এএফপি, আল-জাজিরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, 'ইসরায়েলি দূতাবাসের সাথে জেরুজালেম কনস্যুলেট এক করার করা হচ্ছে। একক কূটনৈতিক মিশন গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ৪ মার্চ থেকে জেরুজালেমে মার্কিন কনস্যুলেট জেনারেল ও দূতাবাস এক হয়ে হবে।' ১৯৯০'র দশকের অসলো চুক্তির পর থেকে এ কনস্যুলেট ফিলিস্তিনে একটি কার্যত: দূতাবাস হিসেবে কাজ করে আসছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, 'গত অক্টোবরে প্রথম এটি বন্ধ করার কথা ঘোষণা করা হয়। দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এটি করা হয়েছে। এর সঙ্গে ফিলিস্তিনে মার্কিন নীতির কোন সম্পর্ক নেই।' এর আগে ২০১৮ সালের ১৪ই মে তেলআবিবে অবস্থিত ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। তারা জেরুজালেমকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী মনে করে থাকেন। এবার ফিলিস্তিনিদের জন্য মার্কিন কূটনৈতিক মিশন জেরুজালেম কনস্যুলেটকে জেরুজালেমে অবস্থিত ইসরায়েলে মার্কিন দূতাবাসের সঙ্গে এক করা হলো। কিন্তু ফিলিস্তিন নেতারা একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তাদের বিরুদ্ধে গৃহীত আরেকটি পদক্ষেপ হিসেবেই দেখছেন। ফিলিস্তিনি নেতা সায়েব ইরেকাত বলেন, 'শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা রাখার ইস্যুতে এ সিদ্ধান্ত কফিনের শেষ পেরেক।'
3
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষীও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে গ্রেফতার দেখানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মিন্নির পরিবার। পরিবারের দাবি মিন্নি বেশ কিছুদিন যাবত মানসিক চিকিৎসাধীন রয়েছেন। মানসিক ভাবে অসুস্থ মিন্নিকে আসামি সনাক্ত করার নামে একটানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদে আরো মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
হলমার্কের টাকা আদায়ে গ্রুপটির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান। তিনি বলেছেন, 'গ্রুপটির বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) মামলা দায়ের করেছে। তবে আদালতের বাইরেও আমরা টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি।' সোনালী ব্যাংকের এমডি হিসেবে আতাউর রহমান প্রধানের যোগদানের এক বছর উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যাংকটি। আতাউর রহমান যোগদানের পর ব্যাংকটির কি উন্নতি হয়েছে, তা তুলে ধরতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি হলমার্কের বিষয়টি তুলে ধরেন। এক বছর উপলক্ষে এমন সংবাদ সম্মেলনের আয়োজন আর আগে কোনো ব্যাংক করেনি। এ নিয়ে জানতে চাইলে আতাউর রহমান প্রধান বলেন, সহকর্মীরা এ আয়োজন করেছে। মূলত কি উন্নতি হয়েছে তা তুলে ধরার জন্য। তথ্যপ্রযুক্তি খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে সোনালী ব্যাংক জানিয়ে আতাউর রহমান প্রধান বলেন,করোনাকালীন পাঁচ মাসে তথ্য প্রযুক্তির ব্যবহারে সোনালী ব্যাংক পাঁচ বছর এগিয়ে গেছে। এরই মধ্যে ব্যাংকের ১ হাজার ২২৪টি শাখা অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে। ঘরে বসে গ্রাহকেরা হিসাব খুলতে পারছেন। আগামী মাস থেকে পুরোদমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। যোগদানের পর এক বছরে প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকটি। এমন তথ্য জানিয়ে আতাউর রহমান প্রধান বলেন, 'এর মধ্যে অন্য ব্যাংক থেকে খুব বেশি ঋণ কেনা হয়নি। নতুন ঋণও দেওয়া হয়েছে। আমি মনে করি,অন্য ব্যাংক থেকে ঋণ কেনা ভালো। এতে অন্যায় কিছু নেই। শুরু থেকেই সুদ পাওয়া যায়। কিস্তিতে কোনো বিরতি থাকে না।' আতাউর রহমান প্রধান আরও বলেন, করোনাকালে কাজ করতে গিয়ে ১ হাজার ১০০ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। ১১ জন মারা গেছেন। এর মধ্যেও অর্থনীতিকে চাঙা করতে প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা সুভাস চন্দ্র দাস বিভিন্ন আর্থিক সূচক তুলে ধরেন।
0
চার বছরের জন্য শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আলী আকবর। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য। গত বুধবার তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী বাকৃবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ করা হলো। আগামী চার বছর তিনি এ পদে থাকবেন। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, ড. আলী আকবর ১৯৫২ সালের ১০ মার্চ বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি বাকৃবির ২৩ তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।
6
বকেয়া বাড়ি ভাড়ার জন্য জাতীয় পর্যায়ের জুডো খেলোয়াড় সুমাইয়া আক্তারকে বেধড়ক মারধর করেছে তার বাড়িওয়ালা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আজ বুধবার আশুলিয়া থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগী সুমাইয়া আক্তার বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন। এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া ওই এলাকায় শফিকুল ইসলামের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সমুরচুরা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে।সুমাইয়া আক্তার বলেন, 'মঙ্গলবার রাতে আমি পড়ছিলাম। তখন বাড়িওয়ালার স্ত্রী এসে বকেয়া ভাড়ার জন্য উচ্চবাচ্য করেন। দুই-তিন মাসের বকেয়া বাড়ি ভাড়া পাওনা ছিল তাদের। আমি বলেছি, যত টাকা পান দিয়ে দেব। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে উনি (বাড়িওয়ালার স্ত্রী) আমাকে থাপ্পড় দেন। আমিও তখন তাকে থাপ্পড় দেই। উনি তখন ওনার স্বামী শফিকুল ও ছেলে হৃদয়কে ডেকে নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার মা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় লোহার পাইপ জাতীয় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করা হয়।'সুমাইয়ার ভাই সোহাগ জানান, সুমাইয়া বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়। সামনে তার এসএসসি পরীক্ষা। সুমাইয়া আশুলিয়ায় থাকে না। সে ন্যাশনাল ফেডারেশনেই থাকে। তিন দিন আগে মায়ের সঙ্গে থাকবে বলে আশুলিয়ায় আসে সুমাইয়া।অভিযুক্ত বাড়ির মালিক শফিকুল ইসলাম বলেন, 'দুই রুমের ফ্ল্যাট নিয়ে সুমাইয়ার পরিবার নিচতলায় থাকে। মাসিক ভাড়া ৬ হাজার টাকা। ৪০ হাজার টাকা বাসা ভাড়া পাওনা আছে। গত মাসে ৬ হাজার টাকা দিয়েছে। তিন মাস আগে বলেছিল বাসা ছেড়ে দেবে। কিন্তু এখনো বাসা ছাড়েনি। এখন আমরাতো আরেক ভাড়াটিয়াকে বাসা ভাড়া দিয়ে দিয়েছি। নতুন ভাড়াটিয়া এই বাসায় ওঠার অপেক্ষায় আছে। এই জন্য আমার স্ত্রী গিয়েছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই মেয়ে আমার স্ত্রীকে মারধর করে। ওই মেয়ে ক্যারাতে জানে। আমার অসুস্থ স্ত্রীকে মেরে রাখেনি। আমার স্ত্রী আগে থাপ্পড় দেয়নি।'সুমাইয়া কীভাবে রক্তাক্ত হলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ঘরে খাট আছে অন্য আসবাবপত্র আছে। কিসের সঙ্গে বারি লেগেছে কীভাবে বলব?'আশুলিয়া থানার ওসি (তদন্ত) পরিদর্শক জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।'
6
নগরীর কাজীর দেউড়ি এস এস খালেদ রোড সানমার এলভেরার ফ্ল্যাট এ-১০'র বাসিন্দা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা। তিন মাসের এরিয়ার ও মে মাসের ৮ হাজার ৮৯০ টাকাসহ তার আবাসিক বিল এসেছে ১১ হাজার ৬৪৫ টাকা। অথচ করোনার আগে তার আড়াই হাজার /তিন হাজার টাকা বিল আসতো। মনগড়া বিদ্যুৎ বিল নিয়ে লতিফা আনসারী রুনা তার ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, করোনায় মরতে হবে না আমার। বিদ্যুৎ বিল দিয়েই মরতে হবে আমার মতো মধ্যবিত্তদের। এ মাসের বিল এসেছে ১১ হাজার ৬৪৫ টাকা। এসব অনিয়মের কথা কার কাছে বলব? এই বিল পরিশোধ করতে হলে আমার এ মাসে না খেয়ে মরতে হবে। শেরশাহ বায়েজিদ দীঘির পাড়ে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পর্যবেক্ষক উপকমিটির সদস্য মো. সালাউদ্দিন অভিযোগ করে বলেন, তার বাসায় আগে যে মিটারে বিল আসতো ১৫০০ টাকা এবার সেই মিটারে বিল করা হয়েছে ৭৫০০ টাকা। বিদ্যুতের লোকজন মাঠ পর্যায়ে মিটার রিডিং করতে আসেন না। আমি দুই নম্বর গেট অফিসে গিয়ে যোগাযোগ করেছি। উনারা বলেছেন, প্রিন্টেড বিল আর সমন্বয় করা যাবে না। আগামীতে অভিযোগের ভিত্তিতে সমন্বয় করে দেয়া হবে। শুধু লতিফা আনসারী রুনা বা মো. সালাউদ্দিন নয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এমন তুঘলকি বিলকাণ্ডের খেসারত দিতে হচ্ছে লাখো গ্রাহককে। কিন্তু এই ভোগান্তির নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর পাচ্ছেন না তারা। আগামীতে 'সমন্বয় করা হবে' গ্রাহকদের এমন আশার বাণী শুনিয়েই দায় সাড়ছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে করে দিন দিন বিদ্যুৎ বিভাগের ওপর গ্রাহকদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তাদের অভিযোগ, ডোর টু ডোর মিটার রিডিং না করে বিল তৈরি, গড় বিল তৈরির কারণে গ্রাহকদের ওপর এমন দণ্ড এসে পড়েছে। এ ব্যাপারে পিডিবির চট্টগ্রাম শাখাপ্রধান প্রকৌশলী মো. শামসুল আলম ভোরের কাগজকে বলেন, বিদ্যুতের বিল বেশি করার অভিযোগ নিয়ে আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। অভিযোগ মোতাবেক গ্রাহকের ঠিকানায় গিয়ে মিটার রিডং করে পরীক্ষা করেছি। অধিকাংশ বিল রিডিংয়ের সঙ্গে মিল আছে। তাছাড়া করোনার এই দুঃসময়ে লোকজন ঘরে অবস্থান করায় বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। তবে বিচ্ছিন্ন কিছু মিটার রিডিংয়ের ভুল বিভ্রান্তি হতে পারে। আমাদের পক্ষ থেকে গ্রাহকের অভিযোগ সমাধান করে দেয়া হচ্ছে। আমাদের দক্ষ জনবল অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে দুজন মারাও গেছেন। চাপের মধ্যেই সিস্টেম সচল রাখার চেষ্টা করছি। নগরে অধিকাংশ ক্ষেত্রে বাড়ির মালিক পক্ষ আবাসনের রিডিং দেখে আমাদের ডকুমেন্ট দেন। সে ক্ষেত্রে তেমন ভুল হয় না। তবুও অভিযোগ পেলে আমাদের পক্ষ থেকে তা সমন্বয় করে দেয়া হচ্ছে। তবে বিদ্যুৎ গ্রহীতাদের এ ধরনের সমস্যা দেখার দায়িত্বে থাকা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)'র কনজুমার অ্যাফেয়ার্সের উপপরিচালক মো. ফিরোজ জামান ভোরের কাগজকে বলেন, ভোক্তা সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়ে প্রতিকার না পেলে বিইআরসি চেয়ারম্যান বা সচিবের কাছে অভিযোগ করতে পারেন গ্রাহকরা। তখন বিষয়টি সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কর্মকর্তাদের জানিয়ে প্রতিকার করা হবে।
6
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগরের পুলিশ কমিশনারসহ সাত বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার নিহত তাসলিমার পরিবারের সদস্যদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। তাসলিমা বেগমের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে তার বোন নাজমুন নাহার ও বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। উল্লেখ্য, গত ২০ জুলাই মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়।
6
মানবজাতির পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে মালিক-শ্রমিক সম্পর্ক অন্যতম। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ হলো দেশের আর্থসামাজিক উন্নয়নের দুটি বাহু, দুটি হাতিয়ার এবং বিশ্ব অর্থনীতির দুটি চাকা। এ চাকা দুটি পরস্পর সমান্তরাল গতিতে না ঘুরলে বা না ঘোরাতে পারলে স্থবির হয়ে পড়ে সমগ্র অর্থনীতি। তাই মালিক ও শ্রমিকের সম্পর্ক ও গতি সমান তালে হতে হবে। শ্রমিক-কর্মচারীরা মজুরির জন্য কাজ করেন, আর মালিকপক্ষ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য শ্রমিকদের খাটায়। শ্রমিক-কর্মচারী ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে কাজ করলে আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কথা নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা বাধাগ্রস্ত হয়ে থাকে।শ্রমিক ও কর্মচারীকে দেখতে হবে কারখানা ও প্রতিষ্ঠানের স্বার্থ, সুবিধা-অসুবিধা; আর মালিকপক্ষকে দেখতে হবে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ ও সুবিধা-অসুবিধা। একজন শ্রমিক কী রকম হবে, এ ব্যাপারে ইসলামি দিকনির্দেশনা হলো-শ্রমিক-কর্মচারী কোনো অবস্থাতেই মালিকের সম্পদ আত্মসাৎ করবে না। বাস্তবতা পর্যালোচনা করলে জানা যায়, দেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের শ্রমিকেরা মালিকের অনুপস্থিতিতে আমানতের খেয়ানত করে এবং মালিকের সফলতা কামনা করে না। অথচ মালিকের অনুপস্থিতিতে কর্মচারী যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে মালিক যেমন উপকৃত হয়, তেমনি ব্যবসার উন্নতি ত্বরান্বিত হয়। তাই আসুন, শ্রমিক ও মালিক সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের ব্যক্তিগত চরিত্র উন্নয়ন করি, নিজেকে পরের জন্য তৈরি করি এবং নিজের দায়িত্বকে আমানত মনে করি।আল্লাহর নিয়মে মানুষের মধ্যে কেউ মালিক, আবার কেউ শ্রমিক। পৃথিবীর কর্মচাকা বেগবান রাখার জন্যই আল্লাহর এ ব্যবস্থাপনা। শ্রমিক তো মালিকের অর্পিত দায়িত্ব পালনের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ। মহানবী (সা.) বলেন, 'একজন কর্মচারী তার মালিকের সম্পদের দায়িত্বশীল। আর সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে।' (বুখারি)আর শ্রমিক যদি মালিক ও আল্লাহর হক আদায় করে, তবে তার জন্য রয়েছে মহা পুরস্কারের ঘোষণা। মহানবী (সা.) বলেন, 'একজন কর্মচারী যখন আল্লাহর হক আদায় করার পাশাপাশি তার মালিকের হক আদায় করে, তবে তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে।' (বুখারি)কর্মচারীদের অধিকার সম্পর্কে তিনি আরও বলেন, 'তোমরা যা খাবে তাদের তা-ই খাওয়াবে। তোমরা যা পরবে, তাদের তা-ই পরাবে। যদি তারা এমন অপরাধ করে, যা তোমরা ক্ষমা করতে পারো না, তবে তাদের বিদায় করে দেবে; তবু তাদের শাস্তি দেবে না।' (আহমদ)হজরত ওমর (রা.) দাসের সঙ্গে সমান আচরণ করতে গিয়ে নিজে উটের পিঠে চড়েছেন এবং চাকরকেও উটের পিঠে চড়িয়েছেন। অপরদিকে যুবক মুহাম্মদ (সা.) খাদিজা (রা.)-এর ব্যবসা পরিচালনা করে বহু গুণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। যা ছিল সম্ভাব্য লভ্যাংশের বহু গুণ বেশি। বর্তমান পরিপ্রেক্ষিতে যদি মালিকদের মধ্যে খলিফা ওমরের আদর্শের আশা করি, তবে শ্রমিকদেরও ব্যবসায়ী মুহাম্মদ (সা.)-এর আদর্শ অর্জন করতে হবে। তাই মালিকদের জন্য আবশ্যক হলো, শ্রমিকদের মানুষ হিসেবে সম্মানিত করা এবং তাদের অধিকারের প্রতি খেয়াল রাখা। কোনোভাবেই তাদের গালিগালাজ করা যাবে না। হাদিসে বর্ণিত আছে, একদিন মহানবী (সা.) দেখলেন, আবু বকর (রা.) কোনো অন্যায়ের কারণে কোনো এক দাসকে ধমকাচ্ছেন। তখন মহানবী (সা.) বললেন, 'তুমি কি সিদ্দিক নাকি অভিশাপকারী?' এ কথা তাঁর মনে এমন প্রভাব বিস্তার করে যে, সেদিন তিনি ওই দাসকে মুক্ত করে দিলেন। অথচ কোনো কোনো মালিক আজ গালিগালাজকে কাজ আদায়ের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। হজরত আনাস (রা.) বলেন, 'আমি মহানবী (সা.)-এর ১০ বছর খেদমত করেছি। এই সময়ে তিনি কোনো দিন আমাকে বলেননি, 'এখনো করোনি? কেন করেছ? করলে না কেন?' (আহমদ)আজকাল বসতবাড়ি, অফিস ও কারখানায় গৃহকর্মী ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে তা হিসাব কষে দেখা দরকার। হজরত আইয়ুব (আ.)-এর ৫০০ দাস-দাসী ছিল; কোনো দিন কারও সঙ্গে তিনি কটুবাক্য ব্যবহার করেননি। ইমাম আবু হানিফা (রহ.)-এর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ছিল, কখনো বেতন-ভাতা নিয়ে কোনো কর্মচারীকে আন্দোলন করতে হয়নি। কারণ, ইসলাম কর্তৃক নির্ধারিত মজুরি তিনি তাদের প্রদান করেছেন। মহানবী (সা.) বলেন, 'তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো।' (ইবন মাজাহ)যে পরিমাণ বেতন হলে মোটামুটি পারিবারিক ও সাংসারিক খরচ পরিচালনা করতে পারে, সে পরিমাণ বেতন নির্ধারণ করা এবং তা সময়মতো পরিশোধ করা মালিকপক্ষের কর্তব্য। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, 'মহানবী (সা.) কোনো শ্রমিকের কাজ ও তার পারিশ্রমিক নির্ধারণ না করা পর্যন্ত কাউকে কাজে লাগাতে নিষেধ করেছেন।' (আহমদ)আর্থসামাজিক উন্নয়নের স্বার্থেই মালিক ও শ্রমিকের সম্পর্ক মধুর ও সুদৃঢ় করতে হবে। মালিক ও শ্রমিক সম্পর্ক উন্নয়নে ইসলামের আলোকে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। যেমন মানুষ হিসেবে মালিক-শ্রমিক ভাই ভাই এ কথার স্বীকৃতি দেওয়া এবং একে অপরের প্রতি সহনশীল হওয়া। মালিকপক্ষ সব সময় শ্রমিকের অধিকারের প্রতি খেয়াল রাখবে এবং তাদের অধিকার সবকিছুর ওপর প্রাধান্য দিয়ে দায়িত্বশীলের পরিচয় অটুট রাখবে। পাশাপাশি উভয় পক্ষই ধর্মীয় অনুভূতি ও সময়জ্ঞান বজায় রেখে কাজ করা, যাতে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কাজের ফাঁকে ইবাদতও করা যায়। এ ছাড়াও মালিকপক্ষ যদি সন্তোষজনক বেতন নির্ধারণ করে, ওভারটাইম ও বকেয়া বেতন পরিশোধ করে, বোনাস বা উৎসাহ ভাতা সময়মতো প্রদান করে, চাকরির নিরাপত্তা নিশ্চিত করে, নির্ধারিত সময় শেষে পদোন্নতির ব্যবস্থা চালু করে, বৃদ্ধ ভাতা, অবসর ভাতা ও পারিতোষিকের ব্যবস্থা চালু করে তবে কর্মক্ষেত্রে শ্রমিকদের উৎসাহ দ্বিগুণ বৃদ্ধি পাবে।ইসলামের আলোকে মালিক ও শ্রমিকের সম্পর্ক প্রতিষ্ঠিত হলে সমাজ ও পরিবারে যেমন শান্তি ও সুখ নেমে আসবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়ন আরেক ধাপ ত্বরান্বিত হবে। তাই উভয়ের মধ্যকার সম্পর্ক মধুর ও হৃদ্যতাপূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ সময়ের দাবি।লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
6
ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়ক জায়েদ খান। অন্যদিকে বরাবরই আলোচনায় থাকেন ভাইরাল আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হঠাৎ করেই জায়েদ খান ও হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি 'রিমেম্বারিং' দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্ট 'রিমেম্বারিং' করে। কিন্তু জায়েদ খান ও হিরো আলম এখনও জীবিত। জায়েদ খানের প্রোফাইলে ফেসবুক লিখেছে, আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন। জায়েদ খান এ বিষয়ে বলেন, একটি চক্র আমার পেছনে লেগেছে। নির্বাচনকে কেন্দ্র করে চক্রটি তৎপর হয়ে উঠেছে। তারাই ফেসবুকে রিপোর্ট করে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। জায়েদ খানের অফিসিয়াল আইডিতে আড়াই লাখের বেশি ফলোয়ার রয়েছে। তার নিয়মিত আপডেট এই প্রোফাইলের মাধ্যমেই অনুরাগীদের জানাতেন তিনি। এর আগেও জায়েদ খানের আইডিতে একাধিকবার সাইবার অ্যাটাক হয়েছে। এদিকে, হিরো আলমের ২০ লাখ অনুসারীর ফেসবুক পেজটিকেও মৃত ঘোষণা করেছে ফেসবুক। এ বিষয়ে হিরো আলম বলেন, আমি জানি না এমন কেন ঘটেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এ অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসলো বুঝতে পারছি না।
2
সারাদেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন আদালত। তদন্তকালীন সময়ে কোনো অননুমোদিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেগুলো বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চড়া সুদে ঋণদানকারী স্থানীয় মহাজনদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ৪৫ দিনের মধ্যে এসব বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। এর আগে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে 'চড়া সুদে ঋণের জালে কৃষকেরা' শিরোনামে গত ২৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক রিট করেন। রিটে মহাজনদের উচ্চহারে অনানুষ্ঠানিক ঋণ প্রদান নিষিদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। এছাড়া চড়া সুদে অনানুষ্ঠানিকভাবে মহাজনদের ঋণ দেওয়া রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা এবং সারাদেশে চড়া সুদে ঋণ বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়। আবেদনে অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শক, ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১৩৬ ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
6
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে ২০২১ সালের মধ্যে জাতীয়করণ করাসহ মোট পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইবতেদায়ি শিক্ষকেরা। আজ সোমবার স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন শিক্ষকরা।মানববন্ধনে বক্তারা বলেন, মুজিব শতবর্ষেই ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা বাস্তবায়নসহ ডাটাবেজভুক্ত ৭ হাজার ৪৫৩টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া কমানোর জন্য বৃত্তি, দুপুরের খাবার এবং পোশাকের ব্যবস্থা করতে হবে। প্রাইমারি স্কুলের মত ইবতেদায়ি মাদ্রাসায়ও অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল ইবতেদায়ি মাদ্রাসায় কোড নাম্বার প্রদানসহ স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান করতে হবে।এ সময় বক্তারা বলেন, তাঁদের দাবি মানা না হলে আগামী ২০ নভেম্বর থেকে কর্মরত সকল শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন।মানববন্ধনে সংগঠনের মহাসচিব তাজুল ইসলাম ফরাজী, সভাপতি এস এম জয়নুল আবেদিন জেহাদী, আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. সুলাইমান বক্তব্য দেন।
6
নাটোরের বড়াইগ্রামে শ্লীলতাহানির অভিযোগে সাবেক মেয়রের ভাতিজা হায়দার আলীকে (২০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার পুরাতন হল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হওয়া যুবক হায়দার আলী উপজেলার মৌখাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে ও বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক সরদারের ভাতিজা।বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় পূজা দেখে ফেরার পথে হল মোড় এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে যুবক হায়দার আলী। এ সময় ওই মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন যুবকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে হায়দার আলীকে আটক করে থানায় নিয়ে যায়।বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
6