text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে এ ব্যাপারে প্রতিবেশী থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী বললেন ভিন্ন কথা। তিনি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে দেশটির 'অভ্যন্তরীণ' ব্যাপার বলে অভিহিত করেছেন। আজ সোমবার ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানায়। থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ ওংসুয়ানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আজ সাংবাদিকদের বলেন, 'এটা তাদের (মিয়ানমার) অভ্যন্তরীণ বিষয়।' থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে ২ হাজার ৪০০ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে। থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে মিয়ানমার। ফলে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেছে। মিয়ানমারের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে থাই সরকার তার অবস্থান জানিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রীর কথায় দেশটির সরকারের অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনও মিয়ানমারের সামরিক অভ্যুত্থান নিয়ে একই কথা বলেছেন। এই অভ্যুত্থানকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছেন তিনি। মিয়ানমারের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতাসীন এনএলডি সরকার উৎখাত করেছে সেনাবাহিনী। এনএলডি নেত্রী অং সান সু চিসহ তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। | 3 |
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ খেলতে নামে শক্তিশালী ঢাকা আবাহনী। তাদের প্রতিপক্ষ ছিল খর্বশক্তির দল উত্তর বারিধারা ক্লাব। আর এই বারিধারাকে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাত্র ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। তবে ম্যাচটিতে একদম শেষ মুহূর্তে গিয়ে একটি গোল পেয়ে জয় পেতে সমর্থ হয় আকাশি-নীল জার্সিধারীরা। পুরো ম্যাচটির একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে আবাহনীকে উদ্ধার করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নাসির উদ্দিন চৌধুরীর থ্রোয়িং ধরে লম্বা করে উত্তর বারিধারার বক্সে বল ফেলেছিলেন আবাহনীর আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি। নাবিব নেওয়াজ জীবন বলটি থামিয়ে ফেলেন ফ্রান্সিসকোর পায়ের কাছে। কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান। বল জালে পাঠিয়ে স্বস্তি দেন আবাহনী শিবিরে। এই ম্যাচটিতে ফ্রান্সিসকো রদ্রিগেজ গোল করে ফের বিদেশিদের আধিপত্যটাকেই প্রমাণ করলেন যেন। কারণ আবাহনী ফেডারেশন কাপে গ্রপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র ১ জন বাংলাদেশি খেলোয়াড় গোল করতে সমর্থ হয়েছেন। আবাহনী প্রথম ম্যাচে তাদের চিরপ্রতিদ্বদ্বী ঢাকা মোহামেডানকে ৩-০ গোলে হারায়। সেই ম্যাচটিতে বাংলাদেশের জুয়েল জোড়া গোল করেন। আর আফগান ফুটবলার মাসিহ সাইঘানি অন্য গোলটি করেন। গ্রপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুটি গোলই আসে বিদেশিদের পা থেকে। আবাহনীর হয়ে ২টি গোল করেন যথাক্রমে মাসিহ সাইঘানি ও হাইতির কার্ভেনস বেলফোর্ট। ফলে ৩ ম্যাচ মিলিয়ে আবাহনীর করা ৬টি গোলের ৪টিই করেছেন বিদেশিরা। এদিকে আবাহনী এখন সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। ফলে বলা যায় ফেডারেশন কাপের সবচেয়ে বিগ ম্যাচ হতে যাচ্ছে এটি। আবাহনী এবার মাঠে নেমেছে তাদের শিরোপা পুনরুদ্ধারে। অন্যদিকে বসুন্ধরা কিংস খেলছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। আবাহনী নতুন মৌসুম শুরুর আগেই জানিয়েছিল যে তারা এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায়। তবে তারা কোয়ার্টার ফাইনালে এসে ধাক্কা খেয়েছিল প্রায়। আবাহনী ও বসুন্ধরা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামী ৭ জানুয়ারি মুখোমুখি হবে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে লড়াই করবে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের ম্যাচটি হবে ৬ জানুয়ারি। টানা ২ দিন ২টি সেমিফাইনাল ম্যাচ হওয়ার পর ফাইনালের আগে ২ দিন বিরতি থাকবে। ২ দিন পর আগামী ১০ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে যে দলগুলো ফাইনালে খেলবে তারা নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য আরো ২ দিন সময় পাবে। | 12 |
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন তাদের প্রতিক্রিয়া জানাতে যৌথভোবে সংবাদ সম্মেলনে ডেকেছে বুধবার (৫ ফেব্রুয়ারি)। সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনটি বুধবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হবে। | 6 |
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মেজর সৈয়দ জিয়াউল হকসহ আট আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে এখনও পলাতক দুই আসামী জিয়া ও আকরাম। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দীপনের বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বুধবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, দীপন হত্যার দুই আসামী এখনও গ্রেপ্তার হয়নি। তারা পেশাদার অপরাধী। তারা এসব হত্যাকাণ্ড ঘটায়। তারা বেঁচে থাকলে এই কাজের মধ্যেই থাকবে। এটি একটি উদ্বেগের কারণ। তিনি বলেন, দীপন যখন মারা যায়, তখন বলা হয়েছিল বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। বিভিন্ন সভা-সমাবেশে বলা হয়েছিল, বিচার হীনতার সংস্কৃতির কথা। সে অবস্থায় আমি বলেছিলাম, আমার ছেলে হত্যার বিচার আমি চাই না। তখন পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। আমি বলেছিলাম, হিংসা বিদ্বেষ ঠিক না। মানবজাতিকে অহিংসার দিকেই এগিয়ে যাওয়া উচিত। তখন অনেক মানুষ আমাকে সমর্থন দিয়েছিল। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সরকারকে দীপন হত্যার বিচার করতে বলেছিলেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে দীপন হত্যার বিচারের দাবি উঠেছিল। এই বাস্তবতার মধ্যে সরকার দীপন হত্যার বিচারের দিকে এগিয়েছে। দীপনের আগেও এমন হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলোর বিচার সম্পর্কে তেমন কিছু জানা যেত না। | 6 |
কুমিল্লায় কাপড়ের রঙ দিয়ে মিষ্টি প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই কারখানার মালিক পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার দিদার মার্কেট (বলরামপুর) এলাকায় কোয়ালিটি সুইটস নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। আছাদুল ইসলাম জানান, ওই কারখানায় গিয়ে দেখা যায় হার্ডওয়ারের দোকান থেকে কেনা ডায়িং কালার (কাপড়/ দেয়াল রঙ করার কাজে ব্যবহৃত) দিয়ে বিভিন্ন মিষ্টি বানানো হচ্ছে। এ সময় কারখানার ম্যানেজার জুয়েল স্বীকার করেন তারা হার্ডওয়ারের দোকান থেকে কম দামে এ রঙ কিনে আনেন। পরে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা এবং দুই কৌটা রঙ ও এক মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, কারখানার মালিক সোহেল আহমেদ ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন। এছাড়াও অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আরও চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। | 6 |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেন আকাশ ছুঁয়েছিল। দুই সপ্তাহ পর বাজার অনেকটা সংশোধিত হয়েছে। বিশ্ববাজার থেকে পড়তি দামে এখনই পণ্য না এলেও দেশের পাইকারি বাজারে দাম কমছে। পণ্যবাজার বিশ্লেষকেরা বলছেন, মূলত জ্বালানি তেলের দাম কমায় বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমেছে। তবে পড়তি দাম কত দিন স্থিতিশীল থাকে, তা এখনো নিশ্চিত করে বলা যায় না। রাশিয়া-ইউক্রেন সংঘাত শেষ না হলে এবং জ্বালানির দাম না কমলে এই বাজার স্থিতিশীল হবে না। সিঙ্গাপুরে অবস্থানরত পণ্যবাজার বিশ্লেষক আসির হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমায় বিভিন্ন ভোগ্যপণ্যের দাম কমেছে। আবার চীনে লকডাউনের খবরেও বাজারে প্রভাব পড়েছে। কারণ, চীনের মতো বড় জনসংখ্যার দেশে লকডাউন হলে চাহিদা কমে যেতে পারে, এমন আশঙ্কায়ও আন্তর্জাতিক বাজার সংশোধনে ভূমিকা রেখেছে। বিশ্ববাজারে পণ্যের দাম কতটুকু বাড়ছে-কমছে, তার হিসাব পাওয়া যায় পণ্য বেচাকেনার কমোডিটি এক্সচেঞ্জগুলোতে। বিশ্বের সবচেয়ে পুরোনো কমোডিটি এক্সচেঞ্জের একটি যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) তথ্যে দেখা যায়, সংঘাতের পর যেভাবে দাম বেড়েছিল, এখন তা অনেকটাই কমেছে। তবে স্বাভাবিক দরে এখনো ফেরেনি। সয়াবিন তেল লেনদেনের কথাই ধরা যাক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর গত ২৮ ফেব্রুয়ারি শিকাগোতে প্রতি লিটার সয়াবিন তেল ১২৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছিল। এরপর লিটারে তা ১৬ টাকা বেড়ে ১৪২ টাকা ৫০ পয়সায় ওঠে। এরপর গত সোম থেকে বুধবার তিন দিনে লিটারে ১৫ টাকা কমে ১২৭ টাকা ৫০ পয়সায় নেমে আসে। অবশ্য গতকাল বৃহস্পতিবার আবার দর একটু বেড়েছে। বিশ্বাজারে গমের বড় উৎস হলো রাশিয়া ও ইউক্রেন। দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরুর পর বিশ্বে গমের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ, এই দুটি দেশ গত মৌসুমে বৈশ্বিক গম রপ্তানির ২৮ শতাংশ করেছে। ফলে সংঘাতের পর দেশ দুটি থেকে সরবরাহ অনিশ্চয়তায় প্রভাব পড়ে। এতে গমের দাম বাড়ে। যেমন, শিকাগোতে 'সফট রেড উইন্টার' জাতের গমের দাম ২৮ ফেব্রুয়ারি প্রতি কেজি ছিল ২৯ টাকা ৩২ পয়সা, যা গত ৭ মার্চ ৪৫ টাকায় ওঠে। গত বুধবার দাম কমে ৩৩ টাকা ৭৮ পয়সা হয়। বিশ্ববাজারে চিনির দামও কমেছে। গত ২৮ ফেব্রুয়ারি শিকাগো বোর্ডে প্রতি কেজি চিনির দাম ছিল ৩৪ টাকা। গত ১৪ মার্চ এই দর ওঠে প্রতি কেজি ৩৭ টাকা ৯১ পয়সায়। গত বুধবার আবার কমে আসে প্রায় ৩৫ টাকায়। একইভাবে বিশ্ববাজারে সয়াবিন তেল উৎপাদনের কাঁচামাল সয়াবিনবীজ এবং পাম তেল ও পাম অলিনের মতো পণ্যের দামও কমেছে। প্রসঙ্গত, বিশ্ববাজারে পণ্যভেদে পাউন্ড, টন, বুশেল ও ব্যারেল-এমন নানা এককে পণ্য কেনাবেচা হয়। তবে বাংলাদেশের বাজারে পণ্যভেদে লিটার ও কেজিতেই বেচাকেনা হয়। সে জন্য এই প্রতিবেদনে দাম পর্যালোচনায় বাংলাদেশের একক বিবেচনা করা হয়েছে। বিশ্ববাজারে পণ্যের দাম কত, তা কমোডিটি এক্সচেঞ্জের প্রতিদিনের দর অনুযায়ী ঠিক হয়। বৈশ্বিক ভোগ্যপণ্য সরবরাহকারীরা পণ্য সরবরাহের সময় এই দরের সঙ্গে জাহাজভাড়াসহ আনুষঙ্গিক খরচ যোগ করে। কোনো পণ্য কেনার ঋণপত্র খোলা হলে দেশে পৌঁছাতে দেড় থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগে। এরপরও বিশ্ববাজারের দামের প্রভাব পড়ে দেশীয় পাইকারি বাজারগুলোতে। দাম কমলে পণ্য ধরে রাখতে চান না পাইকারি ব্যবসায়ীরা। তাতে প্রভাব পড়ে পণ্যের দামেও। দুই সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি মোকামে সয়াবিনের দাম লিটারে ৯ টাকা কমেছে। পাম তেলের দাম কমেছে লিটারে ১৪ টাকা। চিনির দামও প্রতি কেজি দুই টাকা কমেছে। এ ছাড়া ছোলার দাম কমেছে। অবশ্য গমের দামে খুব একটা প্রভাব পড়েনি। ভারত থেকেই এখন সিংহভাগ গম আমদানি হচ্ছে। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী শাহেদ উল আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও প্রভাব পড়ে। এর বড় উদাহরণ হলো, পাইকারি বাজারে নিত্যপণ্যের দাম কমে আসা। অবশ্য আগের তুলনায় পণ্যের সরবরাহ বৃদ্ধির উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও দাম সংশোধিত হয়েছে। পাইকারি বাজারে কমলে খুচরায়ও সামনে প্রভাব পড়ার কথা। | 0 |
ময়লা-আবর্জনা, দোকান, গ্যারেজ-কী নেই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের অংশে। একটু রাত হলেই ফ্লাইওভারের নিচে বসে মাদকসেবীদের আড্ডা। অথচ ফ্লাইওভার চালুর সময় নিচের অংশ ঘিরে দেওয়া হয়েছিল জিআই তার দিয়ে। অবৈধ দখলদারেরা তার কেটে নিজেদের মতো গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান।২০১০ সালের ২২ জুন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাজ শুরু হয়। ২০১৩ সালের ১১ অক্টোবর এটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পলাশী থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত ফ্লাইওভারের দৈর্ঘ্য ১১ দশমিক ৭ কিলোমিটার। ফ্লাইওভারটি বিভিন্ন প্রান্তে চারটি লেনে বিভক্ত। এর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন।ফ্লাইওভারের গুলিস্তান থেকে কুতুবখালী পর্যন্ত নিচের অংশে জিআই তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কুতুবখালীসহ অনেক অংশ বেদখল হয়ে গেছে। তারের বেড়া কেটে গড়ে তোলা হয়েছে কাঁচাবাজার, রিকশা-ভ্যানের গ্যারেজ ও চায়ের দোকান। এ ছাড়া যেখানেই খোলা রয়েছে, সেখানেই দখল হয়ে গেছে।যাত্রাবাড়ী এলাকার অনেক স্থানে ফ্লাইওভারের নিচে প্রস্রাবের দুর্গন্ধে পথচারীদের চলাচল করতে হয় নাক চেপে। এ ছাড়া এখানে রয়েছে সিটি করপোরেশনের ময়লার ভাগাড়। পথচারী শহীদ বলেন, 'দুর্গন্ধে আমাদের নাক চেপে চলতে হয়।'এদিকে কুতুবখালী এলাকায় ফ্লাইওভারের নিচের বড় একটি অংশ দখল করে রিকশা-ভ্যানের গ্যারেজ বানিয়েছেন নুরু হোসেন নামের এক ব্যক্তি। এই গ্যারেজে প্রতিদিন প্রায় এক শ ভ্যান রাখা হয়। গ্যারেজের মালিক নুরু হোসেন বলেন, 'এটা অন্যায়। কিন্তু কী করব। এখানকার আয় দিয়ে কোনোরকমে পরিবার নিয়ে খেয়েপরে বেঁচে আছি। তবে এটা বাদ দিয়ে দেব।'অন্যদিকে ফ্লাইওভারের নিচে বেড়ার ভেতরের অনেক জায়গায় মাটির স্তূপ দেখা যায়। ধুলোবালিতে হারিয়েছে এর আগের রূপ। এ ছাড়া রাত হলেই বসে মাদকসেবীদের আড্ডা। এ ব্যাপারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী আলমগীর বলেন, শুরুতে ফ্লাইওভারের নিচের অংশ খুব সুন্দর ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে এখন এর জৌলুশ হারিয়েছে। তবে এর নিচে ফুলগাছ লাগালে এর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দখলমুক্ত হবে।এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ডিএসসিসির মেয়র ফ্লাইওভারের নিচের অংশ পরিদর্শন করেছেন। পরে কাগজপত্র দেখে ব্যবস্থা নেবেন। | 6 |
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নিখোঁজ, গুম, অপহরণের বিষয়গুলো আজকের নয়, এটি ব্রিটিশ আমল থেকেই চলছে। এর জন্য পেনাল কোড তৈরি হয়েছে।শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইনস-এ নবনির্মিত ফটক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, 'আজকের যেই গুম, নিখোঁজের ঘটনা ঘটছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা এর জন্য তৎপর রয়েছি। আর এই ধরনের ঘটনায় আমরা ৭৫ ভাগই সফলতা পাই, ২৫ ভাগ পাওয়া যায় না। তবে সেই ২৫ ভাগ পাওয়ার জন্য আমরা সবসময় তৎপর থাকি।'সাংবাদিক উৎপল দাস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার ও প্রকাশনা ব্যবসায়ী তানভীর ইয়াসিনের নিখোঁজ কিংবা অপহরণ সম্পর্কে তিনি বলেন, 'এসব ঘটনার মোটিভ উদ্ধারে আমাদের পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভিকটিম উদ্ধার হলেই রহস্য উন্মোচিত হবে। এতে আমরা অবশ্যই সাফল্য পাবো। আপনারা আমাদের উপর ভরসা রাখুন।'দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ভালো দাবি করে আইজিপি বলেন, অতীতের চেয়ে বর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত। এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আইন-শৃঙ্খলা ভালো বলেই কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও খেলাধুলার পরিবেশ ভালো ছিল। বিদেশিরা সবাই ভালো বলেছেন।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো, মাসুদুর রহমান প্রমুখ।
| 6 |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প একটি স্বর্ণের বার ও ৩৩ হাজার টাকাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৮ (এপিবিএন) সদস্যরা। আটক নারী ক্যাম্প ৯'র ব্লক জি/২৯ এর আরাফাতের স্ত্রী আজিদা (২০)। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জি/২৯ নং ব্লকে আরাফাতের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৩ হাজার নগদ টাকা ও একটি স্বর্ণের বারসহ তার স্ত্রী আজিদাকে আটক করা হয়। অভিযানের আগে আরাফাত মাদকসহ পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে আটক নারীকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। | 6 |
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে দশ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন জেলার বসুরহাট পৌরসভার এই মেয়র। আবদুল কাদের মির্জা, মেয়র বসুরহাট পৌরসভা।' এর আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন কাদের মির্জা। তাছাড়া তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না বলেও ঘোষণা দেন। এ বিষয়ে কাদের মির্জা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনকে সহযোগিতা করে যাব। এর জন্য আওয়ামী লীগে থাকা জরুরি না। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে-এটি প্রধানমন্ত্রীর নির্দেশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না। উপ-নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সঙ্গে। | 6 |
লা লিগায় নতুন মৌসুমে রবিবার রাতে প্রথম হারের মুখ দেখতে পারত রিয়াল মাদ্রিদ। যদি না গ্যারেথ বেল দলকে বাঁচাতে না এগিয়ে আসতেন। গতকাল লা লিগায় ভিয়া রিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে জিনেজিন জিদানের শিষ্যরা। দুটো গোলই করেন ওয়েলস জাতীয় দলের হয়ে খেলা এই মিডফিল্ডার। এদিকে দুদলের শেষ পাঁচ দেখায় তিনটি ম্যাচই ড্র হয়েছে। আর একটি করে ম্যাচ জিতেছে উভয় দল। লা লিগায় দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এসডি এইবারকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। অ্যাতলেটিকোর হয়ে গোল করেছেন জোয়াও ফিলিক্স, ভিতোলো ও থমাস পার্টি। এইবারের হয়ে গোল করেছেন চার্লেস ও আনিজ আরবিল্লা। তা ছাড়া এসপায়নলের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে গ্রানাডা। গ্রানাডার হয়ে গোলের দেখা পেয়েছেন জোসে এন্তোনিও, কার্লোস ফার্নান্দেজ ও রামোন আজিজ। লা লিগায় টানা তিন ম্যাচে জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ রয়েছে পঞ্চম স্থানে। আর বার্সা রয়েছে রিয়ালের চেয়ে আরো তিন ধাপ পরে অষ্টম স্থানে। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে ওলভারহামটনের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নেয় এভারটন। এভারটনের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন রিচার্লিসন। অন্য গোলটি করেছেন অ্যালেক্স আইয়ুবি। ওলভারহামটনের হয়ে গোল করেছেন রোমেইন সাইস ও রাউল জিমিনেজ। ম্যাচটি শেষ হওয়ার এক মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওলভারহামটনের উইলি বলি। দ্বিতীয় ম্যাচে আর্সেনাল ও টটেনহ্যামের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। টটেনহ্যামের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ান এরিকসন ও হ্যারি কেন। আর্সেনালের হয়ে গোল করেছেন অ্যালেক্সান্ডার লাকাজেত্তে ও পিইরি এমরিক। অন্যদিকে ইতালিয়ান সিরি-আয় সালসিওর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ম্যাচের ৭২ মিনিটের সময় পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। মিলানের হয়ে অপর গোলটি করেছেন লওতারো মার্টিনেজ। আর সালসিওর হয়ে একমাত্র গোলটি করেছেন জোয়াও পেদ্রো। এদিকে রিয়াল মাদ্রিদে হয়ে আর মাঠে নামতে পারবেন কিনা এমন শঙ্কায় ছিলেন গ্যারেথ বেল। এমনকি তাকে কোচ জিদান সরাসরিই বলে দিয়েছিলেন তোমার জায়গা হবে না দলে। সেই বেলই হারতে যাওয়া ম্যাচ বাঁচিয়ে দিলেন রিয়াল মাদ্রিদকে। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধের ১২ মিনিটে পিছিয়ে পরে রিয়াল। এরপর দলকে ৪৫ মিনিটের মাথায় সমতায় আনেন তিনি। ৭৪ মিনিটের মাথায় আবার পিছিয়ে পরে জিদানের শিষ্যরা। সেই বেলই আবার ৮৬ মিনিটের মাথায় গোল করে সমতায় আনেন দলকে। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ২-২ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচটি। তবে এদিন জোড়া গোল করার পাশাপাশি লাল দেখে মাঠ ছাড়তে হয় বেলকে। | 12 |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। তিনি বলেন, চীনের সঙ্গে আমরা সাড়ে ৭ কোটি টিকা আনার চুক্তি করেছি। আমরা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করবো। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর যুবলীগের সভাপতি খলিলুর রহমানসহ অনেকেই বক্তব্য দেন। প্রসঙ্গত, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে বিভিন্ন দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, মডার্নার টিকা দিয়েছে। জাপান ইতোমধ্যে ৩০ লাখ টিকা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও ফাইজার ও মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। | 6 |
রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে নিয়োগ দিয়েছে সরকার। পর পর তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করার স্বীকৃতিস্বরূপ তিন বছরের জন্য এই অভিজ্ঞ ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (৩০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি চিঠি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। এর আগে তিনি ঢাকা স্টক একচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) ছিলেন। এছাড়াও বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন সানাউল হক। তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংক খাতে সানাউল হকের যথেষ্ট সুনাম রয়েছে। আইসিবিকে একটি শক্ত প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে সানাউল হকের ভূমিকা বেশ প্রশংসিত। আইসিবির প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সচিব এবং বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশন-এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রধান কার্যালয়ের কর্মচারী বিভাগ, নিরীক্ষা বিভাগ, ইনভেস্টরস বিভাগ, ইকোনমিক ও রিসার্চ বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগ, স্থানীয় কার্যালয়, ঢাকা, রাজশাহী ও খুলনা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাজী সানাউল হক আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কর্মরত ছিলেন। নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী এ গুণী ব্যাংকারের পিতা সাবেক মহকুমা জজ ছিলেন। | 0 |
জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের পবর্তসমান জয়ে জিম্বাবুয়ের বিপক্ষেটানা জয়ের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যায় তামিম বাহিনী। রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে। জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেইপর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রেখেআজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 12 |
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন। ১৯৫০ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। সরকারি দল বিজেপি আজ থেকে ২১ দিন পালন করবে 'সেবা ও সমর্পণ' অভিযান। কংগ্রেস পালন করছে 'জাতীয় বেকারত্ব দিবস'। নরেন্দ্র মোদি নিজে এদিন ভাষণ দেন সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের পাশাপাশি ৭ অক্টোবর প্রশাসক হিসাবে তাঁর ২০ বছর পূর্ণ হবে। মোদির মাহাত্ম প্রচারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এদিনই করোনার ২ কোটি টিকা দেওয়া হবে। এর আগে ভারতে ২৭ আগস্ট এক দিনে সর্বোচ্চ ১ কোটি ৩ লাখ টিকা দেওয়া হয়েছে।দেশজুড়ে মোদির জন্মদিন পালন চলছে। বিজেপি সূত্রের খবর, জন্মদিন উপলক্ষে প্রাপ্ত সমস্ত উপহার নিলামে বিক্রি করে সেই অর্থ মানুষের কল্যাণে খরচ করা হবে। মোদিকে 'বিকাশ পুরুষ' হিসেবে তুলে ধরেছে বিজেপি। মোদীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সবাই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।মোদির জন্মদিন উপলক্ষে রাজনৈতিক বিভেদ ভুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে বহু বিরোধী দলের নেতাও তাঁকে শুভেচ্ছা জানান। টুইটারে তিনি লেখেন, 'হ্যাপি বার্থ ডে, মোদিজি।'তবে যুব কংগ্রেসের তরফে মোদির জন্মদিনে জাতীয় 'বেকারত্ব দিবস' পালন করা হচ্ছে। যুব কংগ্রেসের অভিযোগ, মোদির সাত বছরে দেশে বেকারত্ব ২.৪ শতাংশ থেকে বেড়ে ১০.৩ শতাংশ হয়েছে। দেশবাসীর শুভেচ্ছায় আপ্লুত প্রধানমন্ত্রী। নিজের জন্মদিনে মোদি বলেছেন, কঠোর পরিশ্রম কখনো ক্লান্তি নিয়ে আসে না। কঠোর পরিশ্রম বরং শান্তি নিয়ে আসে। সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে বলেন তিনি।বিজেপি দেশজুড়ে আজ থেকে শুরু করেছে সেবা ও সমর্পণ অভিযান। সেবার অঙ্গ হিসেবেই করোনা টিকাকরণে বিশেষ ভূমিকা নিতে দেখা যায় বিজেপি নেতাদের। সেই সঙ্গে জনসংযোগ পায় বাড়তি গুরুত্ব।মোদি এদিন সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি মন্তব্য করেন, 'সন্ত্রাসবাদই গোটা দুনিয়ার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ।'বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্দেশে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে মোদির জন্মদিন। এমনিতে আজ বিশ্বকর্মা পুজো। পুজোর দিনেও মোদির জন্মদিন পালনে উৎসাহে ভাটা নেই বিজেপির।স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করেন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, ৭ অক্টোবর পর্যন্ত তাঁরা পালন করবেন মোদি-উৎসব। | 3 |
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার আলাদা শোকবার্তায় এ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান। শোকবার্তায় আবদুল হামিদবলেন, সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে না ফেরার দেশে চলে যান সুবীর নন্দী। তার বয়স হয়েছিল ৬৫ বছর। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগছেন তিনি। টানা ১৮ দিন অজ্ঞান থাকার পর শুক্রবার চোখ খোলেন সুবীর নন্দী। এরপর রোববার তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে ওঠে। শনিবার ও রোববার দুইবার হার্ট অ্যাটাক হয় তার। | 6 |
দেশের সাত বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, পশ্চিম লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।আজ ঢাকায় বাতাসের গতি দক্ষিণও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। | 7 |
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫) নামের ওই ব্যক্তি গত শনিবার মধ্যরাতে থানার হাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে স্ত্রী আলেয়া বেগমের সন্দেহ বাবুকে থানায় 'নির্যাতন চালিয়ে হত্যা' করা হয়েছে। নিহত বাবু বিএফডিসি'র ফোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার নিহত ব্যক্তিকে নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়া এবং ছবি তুলে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক নারী বাবুর বিরুদ্ধে ওই মামলা করেন। শনিবার গ্রেপ্তার করার পর তাকে থানা হাজতে রাখা হয়েছিল। মধ্যরাতের পর হাজতের গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে গতকাল রবিবার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রোকসান আক্তার নামে এক নারী তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছিলেন। ইন্সপেক্টর ইফতেখার ইসলাম গতকাল ভোর ৪টায় অচেতন অবস্থায় বাবুকে ঢামেকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে ঢামেক হাসপাতাল মর্গে নিহতের সদ্য তালাকপ্রাপ্তা স্ত্রী আলেয়া ফেরদৌসি তার লাশ শনাক্ত করেন। আলেয়া ফেরদৌসী ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, বাবুকে মিথ্যা অভিযোগে শনিবার রাস্তা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশই জানিয়েছে বাবু ঢামেক হাসপাতালে আছে। পরে হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পাই। আলেয়া ফেরদৌসীর অভিযোগ, থানায় নির্যাতন চালিয়ে বাবুকে হত্যা করা হয়েছে। বাবুর গলায়, মুখে আঘাতের চিহ্ন আছে। আলেয়া জানান, তিনি ২ ছেলেকে নিয়ে সবুজবাগ মাদারটেকে থাকেন। রোকসানা আক্তার মায়া নামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বাবুর। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও কলহ চলায় ৩/৪ মাস আগে তাদের মধ্যে তালাক হয়। এরপর থেকে আলাদা থাকতেন। বাবু কোথায় থাকতেন তা জানেন না আলেয়া। নিহত বাবু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বাবুর সহকর্মী ক্যামেরাম্যান জিএম সাইফ জানান, শনিবার তারা একসঙ্গেই কাজ করেছেন। রাতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে থানা থেকে ফোন করে বাবুর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানানো হয়। আলেয়ার মত সাইফেরও সন্দেহ, থানা হাজতে বাবুর মৃত্যুর কারণ 'নির্যাতন'। ঢামেক মর্গে সহকর্মীর লাশ দেখে আসার পর তিনি সাংবাদিকদের বলেন, বাবুর শরীরে আঘাতের চিহ্ন আছে। গলায় ফাঁস লাগলে যেমন হয়, তেমন কোনো চিহ্ন তো দেখিনি। তিনি বলেন, বাবু আত্মহত্যা করার মতো ছেলে নয়। থানায় সে কিভাবে আত্মহত্যা করে করবে। এটা বিশ্বাসযোগ্য নয়। তার মৃত্যুর জন্য পুলিশই দায়ী। আমরা তার মৃত্যুর বিচার চাই। নির্যাতনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, তাদের পরিবার হত্যার অভিযোগ করতেই পারে। রাত ৩টার পরের ঘটনা। থানার সিসি ক্যামেরার ফুটেজ চাদর দিয়ে ফাঁস নেয়ার চেষ্টার বিষয়টি স্পষ্ট দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে আসা মাত্র তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। হাজতের সামনে সেন্ট্রির দায়িত্বে কেউ ছিল কিনা জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বিপ্লব বিজয় তালুকদার বলেন, সেন্ট্রিরা সাধারণত থানার গেটে থাকে। হাজতের সামনে কেউ ডিউটি করেন না। | 6 |
রাজধানীর গুলশানে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ চারজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ বুধবার দুপুরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে স্বজনরা। দগ্ধরা হলেন, ডিএম রফিকুল ইসলাম রাজিব (৩৫) স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), তাদের ছেলে মাসরুর মোহাম্মদ রাফিন (২), বাসার কাজের মেয়ে মনি (৩৫)।দগ্ধ রাজিবের মামা ইমদাদুল হক জানায়, রাজিবের বাসা গুলশান ২ এর ১৩০ নম্বর রোডে। দ্বিতীয় তলায় থাকত তারা। রজিব গুলশান ন্যাশনাল ব্যাংক করপোরেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার। ঘটনার সময় বাসাতেই অন্য রুমে ছিল রাজিব। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় আগুনের ঘটনা ঘটে।ইমদাদুল হক আরও জানান, দগ্ধ অবস্থায় তাঁদেরকে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, গুলশানের ঘটনায় শিশুসহ চারজনকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। মালিহা আনহা উর্মির (৩২) ৭০ শতাংশ, শিশু মাসরুর মোহাম্মদ রাফিন (২) ৩০ শতাংশ ও মনি আক্তার (৩৫) ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিব হালকা দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক।এদিকে ফায়ার সার্ভিস জানায়, সকাল সোয়া ১১টার দিকে গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের ২য় তলায় বেশ কয়েকটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় জানালার কাচ ভেঙে সড়কের ওপর পড়ে।এতে সড়কে পার্কিংয়ে থাকা ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভবনের বাসিন্দা, এক রিকশাচালকসহ পার্কিংয়ে থাকা গাড়ির যাত্রীসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। | 6 |
বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতার সংকটে চলে না নৌকা। ফলে কৃষিপণ্য পরিবহনে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। কৃষকদের বসতবাড়ি চরাঞ্চলের জমি থেকে অনেক দূরে। তাই পায়ে হেঁটে কৃষ জমিতে যাওয়া সম্ভব হয় না। ফলে কৃষিপণ্য পরিবহনে তাদের একমাত্র অবলম্বন ঘোড়ার গাড়ি।জানা যায়, বগুড়ার সারিয়াকান্দির ১১টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন যমুনা নদীতে। এসব ইউনিয়নের ৭২টি চরাঞ্চলের কৃষকেরা তাঁদের কৃষিজমিতে ধান, পাট, মরিচ, ভুট্টা, চিনাবাদাম, সরিষা, মিষ্টি আলু, গোল আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, বিভিন্ন জাতের ডাল, সবজিসহ নানা ধরনের ফসলের চাষ করেন। নদীর নাব্যতা না থাকায় এসব ফসল কৃষকেরা অতিরিক্ত ভাড়া দিয়ে ঘোড়ার গাড়িতে করে নিজেদের বসতবাড়িতে নিয়ে আসেন।সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৭০৫ হেক্টর জমিতে সর্বমোট ৬ হাজার ৩৮২ মেট্রিকটন শাক-সবজি, ১১ হাজার ৬৭০ হেক্টর জমিতে ৩০ হাজার ৯২৫ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ ফসলই সারিয়াকান্দির চরাঞ্চলের।উপজেলার কাজলা ইউনিয়নের বাওইটোনা চরের কৃষক শহিদুল ইসলাম বলেন, 'বহু বছর আগে থেকে আমার বাপ-দাদারা নদী ভাঙার পর সদর ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। বাড়ি থেকে আমাদের জমির দূরত্ব ৯ কিলোমিটার। বন্যার সময় নৌকায় জমিতে যেতাম। এখন বেশির ভাগ সময় পায়ে হেঁটেই জমিতে যাই। তবে ফসল বা কৃষিপণ্য বাড়িতে নিয়ে আসতে ঘোড়ার গাড়িই আমাদের একমাত্র ভরসা।'উপজেলার কাজলা ইউনিয়নের ঘোড়ার গাড়িচালক বিল্লাল হোসেন বলেন, 'বেশির ভাগ সময় ঘোড়ার গাড়ি দিয়ে আমি কৃষকদের মালামাল পরিবহন করি। চর থেকে গাড়িবোঝাই ফসল এলাকায় নিয়ে যেতে প্রতি ট্রিপে ৬০০ থেকে ৭০০ টাকা করে ভাড়া নেই। এতে আমার সংসার খুবই ভালো চলছে। আমার বাড়ি চরে হওয়ায় ঘোড়ার জন্য বাড়তি কোনো খরচ হয় না। আশপাশের জমিগুলো থেকে ঘোড়া পর্যাপ্ত ঘাস খায়।'উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের গেন্দা সরকার বলেন, 'আগে নদীতে পানি আছিল, তাই ফসল ঘরে আনতে কোনো খরচই হয়নি। এখন নদীত পানি নাই। তাই ঘোড়ার গাড়ি দিয়ে ফসল বাড়িত আনতে বাড়তি খরচ হচ্ছে।'এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, নদীর নাব্যতার সংকটে কৃষকেরা তাঁদের ফসলাদি পরিবহনসহ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। | 6 |
বল হাতে টাইগার ব্যাটসম্যানদের সামনে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। মমিনুল ও লিটনের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের সামনে অসীম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৩৯৪রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ। ফলে ৩৯৫ রানের এই অসীম লক্ষ্য পাড়ি দিতে ক্যারিবিয়দের হিমশিম খেতে হবে তা আর নতুন করে বলার কিছু নেই। তাছাড়া টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও পেসার মোস্তাফিজুর রহমানের সামনে কতক্ষণ সফরকারীরা টিকে থাকতে পারে তা হলো দেখার বিষয়। এদিকে আজ চট্টগ্রামে প্রথম টেস্টে চতুর্থ দিন দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। ৩১ রানে অপরাজিত থেকে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন মুমিনুল। তার সঙ্গে ১৩ রানে দিন শুরু করা মুশফিকুর রহিম আজ আর বেশিদূর এগুতে পারেননি, আউট হয়েছে ব্যক্তিগত ১৮ রানের মাথায়। তবে তারপর লিটন কুমার দাসকে নিয়ে দারুণভাবে এগিয়েছেন মুমিনুল। তিনি ১৭৩ বলে ১০০রান পূর্ন করেন। টেস্ট ক্যারিয়ারে এটি মমিনুলের দশম সেঞ্চুরি। এছাড়া অধিনায়ক কে ভালোই সঙ্গ দিয়েছেন লিটন। তিনিও হাফ সেঞ্চুরি তুলে নেন। এটি টেস্ট ক্যারিয়ারে লিটনের ষষ্ঠ হাফ সেঞ্চুরি। এর পরেই তিনি ওয়ানডে স্টাইলে খেলতে শুরু করেন। যা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। লিটন আউট হন ৬৯রান করে। এরপর মমিনুল ও ব্যাট হাতে গর্জে ওঠেন। তিনি ১১৫ রানে সাজঘরে ফিরেন। | 12 |
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগণের ভোটাধিকারসহ সব শাসনতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। হত্যা, গুম-খুন, নির্যাতন-নিপীড়ন এবং অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে জনগণকে স্তব্ধ করার কৌশল রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি বলেন, রাষ্ট্র এখন জনগণের নয়-রাষ্ট্র শুধু শাসকদের। রাষ্ট্রে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে দেশ শাসনে শ্রম-কর্ম-পেশাজীবিদের অংশীদারিত্ব দিয়ে মুক্তিযুদ্ধের রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে হবে। শনিবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জেএসডি'র ত্রি-বার্ষিক কাউন্সিলের উম্মুক্ত অধিবেশনে আ স ম রব এসব কথা বলেন। আ স ম আবদুর রব বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ, সারা দেশে প্রদেশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিলসহ স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব নিয়ে ১০ দফা ও ১৪ দফা প্রনীত হয়েছে। রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। ভোটবিহীন সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুনগত পরিবর্তনের সূচনা হবে। কিশোরগঞ্জ জেলা জেএসডির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব ও যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জামালপুর জেলা জেএসডি সভাপতি অধ্যাপক আমির উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস প্রমুখ। | 9 |
টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১১০ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে শত শত গ্রাম প্লাবিত ও ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় কর্তৃপক্ষ ঝুঁকিতে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করছে। আশঙ্কা করা হচ্ছে ভূমিধসের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।গতকাল শুক্রবার কর্মকর্তা জানিয়েছেন, ভূমিধস এবং বন্যায় মহারাষ্ট্রের দুটি গ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির পানিতে তালিয়ে যাওয়া ছোট্ট একটি গ্রামে ভূমিধসের ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তারা।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সাংবাদিকদের বলেছেন, 'অনাকাঙ্ক্ষিতভাবে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় ভূমিধস হচ্ছে এবং নদীগুলো প্লাবিত হয়ে গেছে। এ নিয়ে গতকাল শুক্রবার জরুরি বৈঠকও করেছেন তিনি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিধসে প্রাণহানির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।ভারী বৃষ্টিপাত মুম্বাইয়ে একটি সাধারণ ঘটনা। প্রতিবছরই বর্ষাকালে শহরটিতে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দেয়। | 3 |
স্বামীর বিরুদ্ধে আবারও যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। এ ঘটনায় পুনমের স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই হাসপাতালে ভর্তি হন পুনম। তার মাথায়, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে। মুম্বাই পুলিশ বলছে, স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে। পুনম পাণ্ডের স্বামীর বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। গত বছর বিয়ের পরের দিনই ভারতের গোয়াতে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্যাম বোম্বে। পুনম পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার স্বামী তাকে শ্লীলতাহানি করেছেন। গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। এর আগে দুই বছর তারা একসঙ্গে ছিলেন। নানা সময়ে বিতর্কিত কাণ্ড করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পুনম পাণ্ডে। এছাড়া ২০১৪ সালে গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 2 |
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির দাবি, চীন কয়েক দশক ধরে তিব্বতে ধর্ম, গর্বিত সংস্কৃতি এবং ইতিহাস নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি আশ্বাস দেন, যুক্তরাষ্ট্র তিব্বতী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সম্মান জানানো হবে। প্রত্যন্ত হিমালয় অঞ্চলে চীনা দখলদারির বিরুদ্ধে বুধবার তিব্বতী অভ্যুত্থান দিবসের ৬২তম বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পেলোসি বলেন, 'বাষট্টি বছর আগে সাহসী তিব্বতীরা তাদের জীবনধারা ও সংস্কৃতি রক্ষার জন্য চীনা আক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আজ আমরা তিব্বতী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সম্মান জানাচ্ছি যারা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছেন।' এই শীর্ষ ডেমোক্র্যাট বলেন, 'পরম পবিত্রের আশার চেতনাদ্বারা পরিচালিত, আমরা তিব্বত এবং সমগ্র চীনে স্বাধীনতা এবং সুযোগ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় কখনই বিশ্রাম নেব না। কারণ বাণিজ্যিক স্বার্থের কারণে যদি আমরা চীনে মানবাধিকারের পক্ষে না দাঁড়াই, তাহলে আমরা বিশ্বের অন্য কোনও জায়গায় মানবাধিকার সম্পর্কে কথা বলার সমস্ত নৈতিক কর্তৃত্ব হারাব। এই গুরুত্বপূর্ণ মিশনে আমরা বিচলিত হবো না।' প্রসঙ্গত, গত বছর যুক্তরাষ্ট্র তার তিব্বত নীতি এবং সহায়তা আইন প্রণয়নের মাধ্যমে তিব্বতের জনগণের প্রতি তার দ্বিদলীয়, দ্বিকক্ষীয় সমর্থন পুনরায় নিশ্চিত করেছে। জো বাইডেন জানান, 'তিব্বতী আধ্যাত্মিক নেতা দলাই লামার উত্তরাধিকার প্রক্রিয়ায় চীনা সরকারের কোনও ভূমিকা থাকা উচিত নয়।' বিডি প্রতিদিন / অন্তরা কবির | 3 |
নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী শামসুল হক চৌধুরী বাবুলের নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের অতীত ও বর্তমানের কাজকর্মের ওপর ভিত্তি করে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই দলের বৃহত্তর স্বার্থে এসব প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সেলিম মিয়া প্রমুখ। | 6 |
যাদের একাধিক ওষুধ খেতে হয়, তাদের কোভ্যাক্সিন নিতে নিষেধ করল ভারত বায়োটেক। করোনা টিকা দেয়া শুরু হওয়ার পর থেকে তৃতীয় দিনের হিসেবে ৩.৮ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ৫৮০ জনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। এ ঘটনার পর যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং একাধিক ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই সতর্ক করে রাখল কোভ্যাক্সিন। খবর আনন্দবাজারের। ভারত সরকার আগে জানিয়েছিল, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও টিকা নিতে পারে। তবে তাদের শরীরে টিকার প্রভাব কম পড়বে। প্রধানত যে সব ক্যান্সার আক্রান্তরোগী কেমোথেরাপিতে রয়েছেন, যাদের এইচআইভি পজিটিভ রয়েছে, তাদের ক্ষেত্রে করোনার টিকার প্রয়োগ ক্ষমতা অত্যাধিক রকমের কম থাকতে পারে। তবে ভারত বায়োটেক জানিয়েছে, যাদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে, তারাও যেন কোভিড টিকা এড়িয়ে যান। যারা অত্যন্ত অসুস্থ, কিংবা কোনো অ্যালার্জির ইতিহাস রয়েছে এবং অন্তঃস্বত্তা নারীদেরও করোনা টিকা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকা নেওয়ার পরেও কোনো ব্যক্তির করোনা হতে পারে, তবে তা সামান্য প্রভাব ফেলবে বলে তাদের মনে হয়। ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য একটি ঝুঁকি থাকছে ভারত বায়োটেকের টিকায়। এতে অ্যালার্জি দেখা দিতে পারে। এছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা বা মুখ ফুলে যাওয়া, র্যাশ, ঝিমুনি ও দুর্বলতার মতো সমস্যা হতে পারে। | 3 |
ঢাকা: আমার স্ত্রী তানিয়া বৈমানিক, সেটা হয়তো অনেকেই জানেন। এই করোনার সময়েও ওকে ফ্লাই করতে হয়। তার জন্য আমরা একটা নিয়মও মেনে চলি। আমরা থাকি ডিওএইচএসে। আমাদের গুলশানের ফ্ল্যাটে এসে তানিয়া কোয়ারেন্টাইনে থাকে। আমাদের মধ্যে সামাজিক দূরত্ব হয়, কিন্তু মানসিক দূরত্ব নয়। তানিয়া যত দিন বাসায় থাকে না, আমি ও আমার বাচ্চারা অনেকটাই স্বাধীন। কারণ বাসার বস তো সে, তার নিয়ম-কানুন মানতেই হয় আমাদের। আমাদের জন্য তানিয়ার দূরে থাকাটা অবশ্য নতুন কিছু না। তানিয়া ফ্লাইটে চলে গেলে বাচ্চারা আমার সঙ্গে থাকে। আবার আমি শুটিংয়ে চলে গেলে ওর মা ওদের সঙ্গে থাকে। দুজন এভাবেই ওদের বড় করছি। এই করোনার সময় যেটা হয়, সাধারণত ঘরের বাইরে খুব বেশি যাওয়া হয় না। তানিয়ার ফ্ল্যাইট থাকলে তো আরও না। বলতে গেলে ২৪ ঘণ্টাই মেয়েদের দেখভালের সময় পেয়েছি।সকালে উঠেই ছোট মেয়ে নামিরার দাঁত ব্রাশ করাতে হয়। তারপর সকালের নাশতা। দুই মেয়েই নাশতা বানাতে আমাকে হেল্প করে। নাশতা শেষে ওদের হোমওয়ার্ক করাই। অনলাইনে ক্লাস চলছে ওদের। সেই নোটগুলো নিয়ে ওদের সাহায্য করার চেষ্টা করতে হয়। নামিরা তৃতীয় শ্রেণিতে আর নুযহাত পড়ছে অস্টম শ্রেণিতে, দুজনেই সানবিম স্কুলে। স্কুল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ, ওদের বেশ আত্মনির্ভরশীল করে তুলেছে। নিজেদের কাজ ওরা নিজেরাই করতে পারে। এর মধ্যেই দুপুর হয়ে যায়। দুজনকে আমি টাইম করে দিয়েছি কে কতক্ষণ টিভি দেখবে, কে কতক্ষণ নেটফ্লিক্স দেখতে পারবে। প্রায় সময়ই দুই মেয়ের সাহায্যে দুপুরের রান্নাও নিজেই করি। দুপুরের খাবারের পর হয়তো একটু ভাতঘুম। বিকেলে উঠে একসঙ্গে লুডুসহ আরও কিছু খেলা খেলি। ইউটিউব দেখে বাবা-মেয়ে মিলে ড্যান্স প্র্যাকটিস করি। সন্ধ্যার পর নিজেকে কিছুটা সময় দিতে হয়। আমার হাতে যে কাজগুলো জমে সেগুলো করি। শেষ করে ওদের ইসলামি জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম। ওরা নামাজ পড়তে পারে। রাতে একসঙ্গে কোনো একটা হাসির বা রহস্য সিনেমা দেখি।সময়মতো গোসলের তাড়া দেওয়া, গোসলের পর ওদের চুল শুকাতে হয়। এগুলো কীভাবে করতে হয় তা আমি বেশ ভালোভাবেই জানি। বড় মেয়ে নুযহাত বেশ ভালো রান্নাও শিখে গেছে। আমরা পিৎজা, পাস্তাসহ নানা আইটেমের খাবার তৈরির চেষ্টা করি। এটাই আমাদের সংসার। | 2 |
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি করেন। মামলা দুটিতে আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ সময় ধরে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ২৮৪ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২০৭ টাকার মানি লন্ডারিং অপরাধের অভিযোগও করা হয়েছে তাদের বিরুদ্ধে। আবজালের বিরুদ্ধে করা মামলায় (নং-৫) ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে দুই কোটি ১ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকার সম্পদ গোপন করেছেন। আবজালের স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলায় (নং-৪) বলা হয়েছে, তার দখলে ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৪৪ টাকার সম্পদ রয়েছে। তিনি দুদকের কাছে ৫ কোটি ৯০ লাখ ২৮ হাজার ৯২৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ মামলায় আবজালকেও আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আবজাল ও রুবিনা দুদক আইন-২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯-এর ৪(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ২(ফ)-এ বর্ণিত ৪(২)(৩) ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা লঙ্ঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজাহার দুটি পর্যালোচনা করে দেখা যায়, আবজালের নামে থাকা সম্পদের চেয়ে তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ বেশি। অবৈধ সম্পদ অর্জনের দায় থেকে নিজেকে রক্ষা করতে তিনি স্ত্রীর নামে সম্পদ করেছেন। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। এজাহারে বলা হয়, আবজালের নামে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকার মানিলন্ডারিং অপরাধের প্রমাণ মিলেছে। রুবিনা খানমের বিরুদ্ধে ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকার মানি লন্ডারিং অপরাধের প্রমাণ পাওয়া যায়। | 6 |
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ সময় মরদেহ দুটি পুনরায় চাপা দেওয়া এড়াতে গিয়ে অপর একটি যাত্রীবাহী বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে গিয়ে ছয় সেনা সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কৃষ্টবাজার আঠারধানা গ্রামের আব্দুল হামিদ খানের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)। তবে আহত সেনা সদস্যদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, ওই নানি-নাতি মেহরাবাড়িস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই সময় ঘাতক কাভার্ডভ্যানটির পেছনে থাকা অপর একটি যাত্রীবাহী বাস মরদেহ দু'টিকে চাপা দেওয়া এড়াতে দ্রুত বেগে ঘটনাস্থল অতিক্রম করার সময় সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে সেনা সদস্যদের বহনকারী গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ছয় সেনা সদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মাঝে দুই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. আলী হোসেন জানান, কাভার্ডভ্যানের চাপায় দু'জন নিহত হয়। পরে কাভার্ডভ্যানের পেছনে থাকা একটি বাস সেনাবাহিনীর গাড়িটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ছয় সেনা সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা এবং পরে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। | 6 |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান 'ঈদ আড্ডা'। সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় এতে উপস্থাপনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীতশিল্পী তানভীর তারেক। জনপ্রিয় চার তারকাকে সঙ্গে নিয়ে এই আয়োজনে থাকছেন ফাহমিদা নবী, এস আই টুটুল, নিরব হোসেন ও আইরিন সুলতানা। প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী জানান, 'অনুষ্ঠানটি গতানুগতিক ধারার বাইরে সাজানোর চেষ্টা করা হয়েছে। ৪০ মিনিটের ঈদ আড্ডায় উঠে এসেছে তারকাদের অনেক না বলা কথা। এ ছাড়া অনুষ্ঠানে অতিথিরা নিজেদের ডাকনাম, প্রথম পাসপোর্ট, বিদেশ ভ্রমণের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আড্ডার পাশাপাশি ফাহমিদা নবীর গান, এসআই টুটুলের গিটার বাজানো ও গান পরিবেশনা বেশ মনোমুগ্ধকর। আর চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা তাদের সিনেমা নিয়ে বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।' উপস্থাপনা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, যেহেতু সবাই এর আগে অগণিত টকশোতে কথা বলেছেন। তাই তারকা আড্ডায় পুরোনো প্রসঙ্গ অনেক সময় উঠে আসে। এজন্যই আগের প্রশ্ন বা প্রসঙ্গগুলো রিপিট করে দর্শকদের বিরক্ত করতে চাইনি। আশা করছি, আড্ডাটা দর্শকদের মনোযোগ কাড়বে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র থেকে ঈদের দ্বিতীয় দিন দুপুর সোয়া ১২টায় প্রচারিত হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 2 |
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাজাকারের সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আপনারা সজাগ থাকবেন। আপনারা তাদের প্রশ্রয় দিবেন না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল শনিবার ভার্চুয়ালি বক্তৃতায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমরা আগে ছিলাম গরীব দেশ, এখন মধ্যম আয়ের দেশ ও একটা উন্নয়নশীল দেশ হয়েছি। এরপরে আমরা বাংলাদেশকে ইনশা আল্লাহ উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ। উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে উপজেলার ধরখার ইউনিয়নে ৭০০ কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আখাউড়া উপজেলায় ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হবে। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ৪৯টি পরীক্ষাগারে পরীক্ষাকৃত ৯ হাজার ৩১টি নমুনায় ভাইরাসের উপস্থিতি মিলেছে দুই হাজার ২৯টি নমুনায়। এ পর্যন্ত আক্রান্ত ব্যাক্তির সংখ্য ৪০ হাজার ৩২১। ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৯ জনে। বৃহস্পতিবার (২৮ মে) অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী রোগী শনাক্তের হার ২১ দশমিক ৭৯। গত ২৪ ঘণ্টায় মৃতদের লিঙ্গ ও বয়স ও এলাকা ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি জানান, মৃত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও চার জন নারী। এর মধ্যে ৭ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রামের। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতা, কোয়ারেন্টাইন ও আইসোলেশনের তথ্য তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯। আইসোলেশনে রাখা হয়েছে ২৪৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৯৮২ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে চার হাজার একজনকে। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৮ হাজার ২৯৩ জন। | 4 |
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মন্টু মণ্ডল ২০টি গরুর চামড়া নিয়ে যশোর অঞ্চলের সবচেয়ে বড় মোকাম রাজারহাটে আসেন। প্রতিটি চামড়ার দাম ৪৫০ টাকার বেশি বলেননি ক্রেতারা। অথচ গ্রাম থেকে কিনে লবণ মাখানোসহ প্রতিটি চামড়ায় তাঁর খরচ পড়েছে ৬২০ টাকা। একেকটি চামড়ায় ১৭০ টাকা লোকসানের শঙ্কা নিয়ে তাঁকে ওই চামড়া নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকতে দেখা গেছে। অধিকাংশ প্রান্তিক ও মৌসুমি চামড়া ব্যবসায়ীই এবারে মন্টু মণ্ডলের মতো দুরবস্থায় পড়েছেন। ঈদের পরে গতকাল শনিবারই ছিল যশোরের রাজারহাটে প্রথম হাটবার। সেখানে গিয়ে প্রান্তিক পর্যায়ের মৌসুমি ব্যবসায়ীদের চামড়া নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে। কিন্তু বিধিনিষেধের কারণে বাইরের ব্যাপারীরা হাটে আসতে পারেননি। ফলে বাজারে যে পরিমাণ চামড়া উঠেছে, সেই তুলনায় ক্রেতা ছিলেন কম। রাজারহাটে সরকার নির্ধারিত গরুর চামড়া প্রতি ফুট ৪০ থেকে ৪৫ টাকা ও ছাগলের চামড়া ১৭ টাকা দরে কেনা হচ্ছে না। বরং পিস হিসেবে চামড়া বেচাকেনা হতে দেখা গেছে। এতে প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। মন্টু মণ্ডল বলেন, 'লবণ দিয়ে সংরক্ষণ ও শ্রমিকের খরচ মিলে প্রতিটা গরুর চামড়ায় ৬২০ থেকে ৬৪০ টাকা খরচ হয়েছে। সেই চামড়া বাজারে ব্যাপারীরা ৪৫০ টাকা করে বলছেন। এই দামে বিক্রি করলে প্রতিটা চামড়ায় ১৫০ টাকার বেশি লোকসান হবে। আবার চামড়া বাড়িতে ফিরিয়ে নিলেও খরচ আরও বাড়বে। উভয় সংকটে পড়েছি।' যশোরের মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের বিশ্বনাথ দাস বলেন, '৩০টি গরু ও ১৬০টি ছাগলের চামড়া নিয়ে হাটে এসেছি। সব চামড়া বিক্রি হয়ে গেছে। সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারিনি। পিস হিসেবে ক্রেতারা চামড়া কিনেছেন। তবে হিসাব করে দেখেছি, প্রতি ফুট গরুর চামড়া ৩০ আর ছাগলের চামড়া ১৪ থেকে ১৫ টাকা দরে বিক্রি হয়েছে। এবার কোনোরকমে চালান বেঁচেছে।' রাজারহাট চামড়া মোকামের ইজারাদার হাসানুজ্জামান জানান, গত বছর কোরবানির ঈদের পরে প্রথম হাটে গরু ও ছাগল মিলিয়ে অন্তত এক লাখ চামড়া উঠেছে। কিন্তু এবারে উঠেছে মাত্র ২০ হাজারের মতো। বিধিনিষেধের কারণে ঢাকা, নাটোরসহ বিভিন্ন এলাকার বড় ব্যবসায়ীরা আসতে পারেননি। এ ছাড়া ব্যবসায়ীরা ট্যানারি শিল্পমালিকদের কাছ থেকে তাঁদের বকেয়া টাকা পাননি বলে চামড়া কিনতে পারেননি। যে কারণে চামড়ার বাজারে মন্দাভাব চলছে। কোরবানির ঈদের পরে প্রান্তিক পর্যায়ের মৌসুমি ব্যবসায়ীরা এবারে গ্রাম থেকে চামড়া সংগ্রহ করে নিজেরাই লবণ দিয়ে সংরক্ষণ করে রাজারহাট মোকামে আনেন। সেই চামড়া কিনে নিয়ে ব্যাপারীরা ঢাকার পোস্তা এলাকার চামড়ার আড়তে বিক্রি করেন। আবার পোস্তার আড়তদারদের কাছ থেকে ওই চামড়া বাকি বা নগদে কিনে নেন ট্যানারি শিল্পমালিকেরা। | 0 |
তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। কিন্তু এই তিন ম্যাচে দুই দলের রানের গড় খুবই কম। নিজ দেশ দাপট দেখালেও মিরপুরের উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেট শহিদ আফ্রিদি। তার মতে, এই উইকেটে খেললে উন্নতি হবে না বাংলাদেশের। প্রথম ম্যাচে বাংলাদেশ করতে পারে ১২৭ রান। পরেরটিতে ১০৮, শেষ ম্যাচে ১২৪। এই রান তাড়া করতেও প্রথম ও শেষ ম্যাচে বেশ ভোগান্তি হয়েছে পাকিস্তানের। ধীরগতির উইকেটে মোটেও সুবিধা করতে পারেননি পাকিস্তানের স্ট্রোকমেকাররা। দুই দল মিলিয়ে গোটা সিরিজে ফিফটি হয়েছে একটি। তিন ম্যাচ মিলিয়ে একজন ব্যাটসম্যানের রানও তিন অঙ্ক ছুঁতে পারেনি। এ কারণেই মিরপুরের উইকেটকেই দায় দিচ্ছেন আফ্রিদি। তিনি টুইটারে বলেন, 'বাংলাদেশের গভীর উপলব্ধি প্রয়োজন, তারা কি এই ধরনের পিচে খেলে জিততে চায় এবং দেশের বাইরে ও বিশ্বকাপে মলিন পারফরম্যান্স দিতে চায়? তাদের প্রতিভা আছে অনেক, খেলাটির প্রতি আবেগ তীব্র। কিন্তু উন্নতি করতে হলে ভালো পিচের প্রয়োজন জরুরিভাবে।' উইকেট বাজে থাকলেও ৩-০তে সিরিজ জিতেছে পাকিস্তান। আফ্রিদি বলেন, 'অভিনন্দন পাকিস্তান!! শেষদিকে অবশ্য একটু অস্বস্তিকরভাবে কাছাকাছি চলে গিয়েছিল। তবে জয়ের পথ ধরে তাদেরকে এগোতে দেখাটা দারুণ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ।' | 12 |
ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান গত ১২ নভেম্বর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্র গেছেন। এরপর সেখানে আরও একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে দেখা গেছে এবং দেশে ফেরার কথা থাকলেও ফেরেননি। এর মধ্যে খবর রটেছে, আমেরিকান নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন শাকিব। বিষয়টি নিয়ে নানা জনের নানা কথা শোনো গেলেও- এখনো মুখ খোলেননি এই অভিনেতা। এমনকি তার গলুই ছবির ডাবিংও শেষ করেছেন যুক্তরাষ্ট্র থেকে। এখন শোনা যাচ্ছে, শাকিব শুধু নিজের জন্যই নয়, তার একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্যও আমেরিকার নাগরিকত্বের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে কথা বলতে শাকিবের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলেও ধরেননি তিনি। তবে সন্তানসহ নাগরিকত্বের আবেদনের বিষয়টি শাকিব না বললেও বিভিন্ন সূত্রে জেনেছেন অভিনেতার সাবেক স্ত্রী অপু বিশ্বাস। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে সতর্ক করতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে বার্তা পরিষেবা চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সহজেই ব্যবহারযোগ্য এই বার্তা পরিষেবাটি দুই বিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য সরাসরি পৌঁছাতে সক্ষম হবে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে স্বাস্থ্যকর্মী, পরিবার এবং বন্ধুবান্ধবের কাছে এই বার্তা পরিষেবাটি করোনভাইরাস সম্পর্কে সর্বশেষ সংবাদ এবং তথ্য সরবরাহ করবে। করোনাভাইরাসের লক্ষণগুলো বিস্তারিতভাবে এবং কীভাবে মানুষ নিজেকে ও অন্যকে প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে বলে দেওয়া থাকবে। বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে। নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে ডব্লিউএইচও। | 11 |
পনেরো-শূন্য, ৩০-০, ৪০-০, গেম, সেট। টানা চারটি 'এস' মেরে এভাবেই মাত্র ৪৬ সেকেন্ডেই উইলম্বডনে একটি গেম জিতে নিলেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। সেইসঙ্গে জিতে নেন সেই সেট। সোমবার উইলম্বডনের প্রথম রাউন্ডে জ্যাক ড্র্যাপারের বিরুদ্ধে নেমেছিলেন সার্বিয়ান তারকা। বিশ্বের ২৫৩ নম্বর খেলোয়াড় ড্র্যাপারের বিরুদ্ধে জোকোভিচ হেসেখেলে জিতবেন বলে ধরেই নিয়েছিলেন টেনিস সমর্থকরা। কিন্তু প্রথম রাউন্ডেই ধাক্কা খান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। হেরে যান ৪-৬ গেমে। খবর হিন্দুস্তান টাইমসের। শুরুতেই হোঁচট খাওয়ার পর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি জোকোভিচকে। পরের তিনটি সেট ৬-১, ৬-২, ৬-২ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান, যিনি ষষ্ঠ উইলম্বডন খেতাব এবং কেরিয়ারের ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জেতার লক্ষ্যে অল ইংল্যান্ড কোর্টে নেমেছেন। সঙ্গে ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে 'ক্যালেন্ডার স্ল্যাম' (একই বছরে চারটি গ্র্যান্ডস্ল্যাম জয়) জয়ের দৌড়েও আছেন। তারইমধ্যে ৫-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় তৃতীয় সেটের অষ্টম গেমে সার্ভিস করছিলেন জোকোভিচ। সার্ভিস গেম জিতলেই তৃতীয় সেট জিতে নিতেন। সেই গেমে টানা চারটি 'এস'মারেন। মাত্র ৪৬ সেকেন্ডেই সেই গেম জিতে তৃতীয় সেট পকেটে পুরে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তার সেই নিখুঁত সার্ভিস গেমে মুগ্ধ হয়েছে টেনিস বিশ্ব। তবে উইলম্বডনের ইতিহাসে এই প্রথম এক মিনিটের নীচে কোনও গেম শেষ হল না। ২০১৮ সালের দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদালের বিরুদ্ধে মাত্র ৩৫ সেকেন্ডে গেম জিতেছিলেন লুকাস রোসোল। শুধু তাই নয়, পাঁচ সেটের লড়াইয়ে নাদালকে ছিটকেও দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। তবে জোকোভিচের মতো চারটি 'এস' মেরে সেই গেম জিততে পারেননি রোসোল। দুটি 'এস' মেরেছিলেন। দুটি সার্ভিস ফেরাতে পারেননি নাদাল। | 12 |
ঢাকা দীর্ঘায়িত রোহিঙ্গা সমস্যাকে আলাপ-আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লর্ড আহমেদ অব উইম্বলডন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য এক বিরাট বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতো বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া আমাদের জন্য এক বিরাট বোঝা। আমরা আলাপ-আলোচনার মাধ্যমেই এটির সমাধান করতে চাই।খবর বাসসের প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে একথা জানান। লর্ড আহমেদ বর্তমানে যুক্তরাজ্যের কমনওয়েলথ এবং জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে গত ১৯ জুলাই সরকারি সফরে লন্ডন পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, লর্ড আহমেদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তার দেশের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং এ বিষয়টি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবগত রয়েছেন বলেও জানান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে প্রধানমন্ত্রী এবং লর্ড আহমেদ উভয়ই একমত পোষণ করে বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং সন্ত্রাসবাদকে ইসলাম কখনও সমর্থন করে না। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করেছে। ইসলামের প্রকৃত মূল্যবোধ জনগণের কাছে তুলে ধরতে তাঁর সরকার সারাদেশে ইসলামিক রিসার্স সেন্টার গড়ে তুলছে বলেও শেখ হাসিনা লর্ড আহমেদকে জানান। প্রধানমন্ত্রী এবং লর্ড আহমেদ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত ব্রেক্সিট ইস্যু নিয়েও আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন লর্ড আহমেদ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র শিক্ষাই নারীর ক্ষমতায়নের নিশ্চয়তা বিধান করতে পারে।' নারীর ক্ষমতায়নে তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের ৬০ শতাংশ শিক্ষক নারীদের থেকে নিয়োগ করছে। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে উভয়ে সন্তোষ প্রকাশ করে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন। লর্ড আহমেদের সঙ্গে তার সহধর্মিনী সিদ্দিকা আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বৈঠকে উপস্থিত ছিলেন। | 6 |
স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা 'ফিতুর ২০১৯'। স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গতবছর অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণ করছেনা বাংলাদেশ। 'ফেরিয়া দে মাদ্রিদ' আন্তর্জাতিক ভেন্যুতে আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে 'ফিতুর' নামে এ মেলার ৩৯তম আসর। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন মেলা 'ফিতুর' এ বাংলাদেশ ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৮ সালে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক ট্যুরিজম সেক্টরে 'গ্লোবাল মিটিং পয়েন্ট' হিসেবে খ্যাত 'ফিতুর' ১৯৮০ সাল থেকে প্রতিবছর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের শতাধিক দেশের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, পর্যটনবিষয়ক গবেষক, সাংবাদিক ও লেখকরা উপস্থিত থাকেন এ মেলায়। বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক দর্শনার্থীর কাছে নিজেদের দেশের পর্যটন শিল্পকে পরিচয় কিংবা পৌঁছে দেয়ার সুযোগ নিতে তাই 'ফিতুর' এ অংশগ্রহণ করে শতাধিক দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। 'ফিতুর ২০১৯'-এ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ভারত এর পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, অংশগ্রহণ করছে। পর্যটন শিল্পে বিশ্বব্যাপী 'ফিতুর' এর গুরুত্ব থাকলেও এ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিয়মিত।
স্পেন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পর্যটন মেলা হয়। এ বছর স্পেনে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। তবে হয়তো অন্য কোন দেশে পর্যটন মেলায় অংশ নেবে বাংলাদেশ। এটা অবশ্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ক্যালেন্ডারে আছে কোন কোন দেশে পর্যটন মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে। মাদ্রিদে বিশ্ব পর্যটন সংস্থার প্রধান অফিস অবস্থিত। তাই নিয়মিত 'ফিতুর' এ অংশগ্রহণ করলে বাংলাদেশের সাথে বিশ্ব পর্যটন সংস্থাটির সুসম্পর্ক সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হবে- এমনটি জানিয়ে নাভিদ শফিউল্লাহ আরো বলেন, আমি বেশ কয়েকবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে আলাপ করে 'ফিতুর' এ বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছি।
স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বনি হায়দার মান্না বলেন, বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন খাতকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশ পর্যটন শিল্পে অমিত সম্ভাবনাময় দেশ এবং পর্যটকদের আকৃষ্ট করতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোই যথেষ্ট। এগুলো 'ফিতুর' এর মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে দর্শনার্থীদের কাছে তুলে ধরলে আমাদের দেশে পর্যটকরা ভিড় জমাবেন। 'ফিতুর' এর ওয়েবসাইট থেকে জানা গেছে, ৫দিনে একই ভেন্যু থেকে পর্যটন সংশ্লিষ্ট বিশ্বের বাণিজ্যিক তথ্য পাওয়া, পর্যটকদের মধ্যে নেটওয়ার্কিং সৃষ্টি করা, পর্যটন পণ্যের বৈশিষ্ট বিশ্লেষণ ও তুলনা, শিল্প বিবর্তন এবং প্রবণতা সম্পর্কিত তথ্যগুলির উৎস হিসেবে 'ফিতুর' আন্তর্জাতিক পর্যটন মেলাটি কাজ করবে। এ মেলায় প্রতিদিন থাকছে পর্যটন সংশ্লিষ্ট সেমিনার। মেলার শেষ দু'দিন সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর | 4 |
বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, মনোরম আবহাওয়া, চমৎকার পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থার কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে দক্ষিণ কোরিয়া বেশ পছন্দের জায়গা। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। এবার স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট।বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ এপ্রিল, ২০২২। আগামী ১ এপ্রিল থেকে আবেদনে করা যাবে।এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এ ছাড়া মাসিক উপবৃত্তি, আকাশপথে যাতায়াতের খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।শিক্ষার্থীরা পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট পলিসি এবং পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে পারবেন। দুই বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। সেমিস্টারের সংখ্যা চার।আগ্রহী শিক্ষার্থীর ন্যূনতম তিন বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে।বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। | 1 |
তিন বছরের এক শিশুর কান্নায় বিরক্ত হয়ে বিমান থেকে দুই ভারতীয় পরিবারকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠল ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে। শুধু নামিয়ে দেয়াই নয়, তাদের প্রতি জাতিবিদ্বেষমূলক মন্তব্যও করা হয় বলে অভিযোগ। সম্প্রতি লন্ডন থেকে বার্লিন যাওয়ার একটি বিমানে এই ঘটনাটি ঘটে। ওই ব্রিটিশ বিমান সংস্থায় অভিযোগ জানানোর পাশাপাশি ভারতের বেসরকারি বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি দিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন ওই শিশুর বাবা। তিনি পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। শিশুটির বাবা চিঠিতে লিখেছেন, কিছু দিন আগে তিনি লন্ডন থেকে বার্লিন যাওয়ার একটি বিমানে উঠেছিলেন। সঙ্গে স্ত্রী এবং তিন বছরের শিশু ছিল। বিমানে ওঠার পর থেকেই বাচ্চা কাঁদতে শুরু করে। তার মা কান্না থামানোর অনেক চেষ্টা করলেও কোনো ফল হয়নি। বিমান টেকঅফ করার সময়ও কান্না না বন্ধ হলে ক্রিউ মেম্বারদের কয়েকজন তাদের কাছে ছুটে আসেন এবং বাচ্চাকে বকাবকি করতে শুরু করেন। এতে সে আরও ভয় পেয়ে যায় এবং আরও বেশি জোরে কাঁদতে শুরু করে। তাঁদের পিছনের আসনে আরো একটি ভারতীয় পরিবার ছিল। তারাও বাচ্চাকে চুপ করানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। তার অভিযোগ, বিমানের ওই কর্মীরা তাদের উদ্দেশে চিৎকার করে জাতিবিদ্বেষমূলক মন্তব্য ছুড়তে থাকেন। পিছনের সারিতে বসা যে পরিবার বাচ্চার কান্না থামাতে সাহায্য করছিল তাদের লক্ষ্য করেও খারাপ মন্তব্য করেন তারা। এমনকি কান্না বন্ধ না করলে জানলা দিয়ে বাচ্চাটিকে ছুড়ে ফেলার হুমকিও দেন। ওই বিমানকর্মীরা তাদের কোনো কথাই শুনছিলেন না। তিনি জানান, এর পর বিমানকর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং বিমানকে টার্মিনালে দাঁড় করান। কয়েকজন নিরাপত্তারক্ষী এসে তাদের বোর্ডিং পাস কেড়ে নেন ও ওই দুই ভারতীয় পরিবারকেই বিমান থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ। ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র বলেছেন, ''আমরা কোনোরকম বৈষম্য বরদাস্ত করি না। খুবই গুরুত্বের সঙ্গে এই অভিযোগ বিবেচনা করা হচ্ছে।'' সূত্র : আনন্দবাজার পত্রিকা আরো পড়ুন : গাড়ির পর বিমান চালানোর অনুমতি পাচ্ছে সৌদি নারীরাগালফ নিউজআরও এক ঐতিহাসিক সংস্কারের পথে সৌদি আরব। এবার সৌদি মহিলাদের বিমান চালানোর ক্ষেত্রে ছাড়পত্র মিলবে দ্রুত। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজ জানাচ্ছে এই খবর। রিপোর্টে বলা হয়েছে, শতাধিক মহিলা বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়েছেন। তারা আবেদনপত্র পূরণ করেছেন। আরব সরকারের এই ভূমিকায় তীব্র সাড়া পড়েছে মধ্যপ্রাচ্য। গালফ নিউজ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে।অক্সফোর্ড এভিয়েশন অ্যাকাডেমি নামে প্রশিক্ষণ কেন্দ্রে আরব মহিলাদের প্লেন চালানোর শিক্ষা দেওয়া হবে সংস্থার পরিচালক জানিয়েছেন, তিন বছরের কোর্স শেষ করার পর সৌদি মহিলারা বিমান চালানো ছাড়পত্র পাবেন। এক মাস আগেই আরব মহিলাদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তারপরেই এল বিমান চালানোর জন্য সুযোগ। সৌদি আরবের সংস্কারমূলক কাজ কর্মে গতি এসেছে দেশটির ভবিষ্যৎ বাদশা তথা বর্তমান যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কয়েকটি সিদ্ধান্ত। কড়া ইসলামিক আইনে এই দেশের মহিলারা বহু ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। সেই নিয়মের পরিবর্তন ঘটানোর কাজ শুরু হয়েছে। সৌদি আরবের এই ভূমিকায় পারস্য উপসাগরীয় দেশগুলিতে পড়েছে সাড়া। | 3 |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞাকে (৪৮) রহিমা নামে এক স্কুল পরিচালকের সঙ্গে একঘরে রাত কাটানোর অভিযোগে এলাকাবাসি আটক করে পুলিশে দিয়েছে। এদিকে আপত্তিকর অবস্থায় আটককৃত মহিলা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামের রহিমা বেগম (৩৮)। তিনি মনাকষার হাউসনগর কিন্ডার গার্টেন নামক একটি কেজি স্কুলের পরিচালক। এদিকে রহিমা বেগম দাবি করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ কোর্টে গিয়ে এফিডেভিট করে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করেছেন এবং এ সংক্রান্ত একটি কপি তারা পুলিশকে দিতে পারলেও আটককৃতরা বিয়ের কোন কাবিননামা বা বিয়ের রেজিষ্ট্রেশন দেখাতে পারেননি। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষা অফিসার ও তার কথিত স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের বা আটককৃতদের গ্রেফতার দেখানো হয়নি। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হয়েছে। বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন | 6 |
মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন রুখতে সৌদি আরবের অতিরিক্ত তিন হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন, দুই স্কোয়াড্রন যোদ্ধা, দুটি প্যাট্রিয়ট মিশাইল ব্যাটারি, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড সৌদি আরবে পাঠানো হচ্ছে। পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বর থেকে সর্বমোট তিন হাজার সেনা সেখানে পাঠানো হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের। সৌদি আরবের দুটি তেল স্থাপনায় গত মাসের হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার বড় ক্রেতা সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর থেকেই সৌদির প্রশংসায় পঞ্চমুখ। শুক্রবার তিনিও বলেছেন, আমরা তাদের সাহায্য করতে যা যা করবো তার জন্য অর্থ পরিশোধে রাজি সৌদি। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
সিলেট নগরীর জাহাঙ্গীরনগর এলাকার একটি টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে চার বছর বাস করছেন বিলকিস বেগম। স্বামী ও চার সন্তান নিয়ে টিলার একাংশে ঘর বানিয়ে থাকছেন তাঁরা। বিলকিস বেগম বলেন, 'আমাদের স্থায়ী জায়গা নেই। স্বামী দিনমজুর, আমি মানুষের বাসায় কাজ করি। এখানে কম ভাড়ায় থাকা যায়, তাই ঝুঁকি জেনেও বাচ্চাদের নিয়ে বাস করছি। সারা বছর তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু বর্ষার সময় টিলার নিচে থাকা অনেক ঝুঁকির জেনেও থাকতে হচ্ছে। এ ছাড়া আর উপায় নেই আমার।'নগরীর জাহাঙ্গীরনগর এলাকায় আলীবাহার চা বাগানের টিলার নিচে বাস করে ১৫ পরিবার। এই পরিবারগুলোতে নারী শিশুসহ প্রায় ৫০ জন থাকেন। এখানে বসবাসরত সবাই দরিদ্র ও ভূমিহীন। বেশির ভাগ মানুষই দিনমজুর।জাহাঙ্গীরনগর এলাকায় আরেকটি টিলার নিচে বাস করেন স্বপ্না বেগম। তাঁর স্বামী রিকশাচালক। স্বামী ও চার সন্তান নিয়ে টিলার নিচে একটি টিনের ঘরে বাস করেন তিনি। স্বপ্না বেগম বলেন, 'বৃষ্টি হলে আতঙ্কে থাকি। কারণ আমরা একদম টিলার নিচে থাকি। যেদিন রাতে বেশি বৃষ্টি হয় সেদিন ঘুমাই না। কারণ কোন সময় কী হয় বলা যায় না।'প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই সিলেটে পাহাড় ও টিলা ধসের ঘটনায় প্রাণহানি হয়। এ সময় এসব পাহাড় ও টিলায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়।সিলেট নগরী ও সদর উপজেলাসহ জেলার গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সহস্রাধিক পাহাড়-টিলা রয়েছে। তবে এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান নেই জেলা প্রশাসনের কাছে। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় সিলেটের পাহাড়-টিলা নিয়ে জরিপ করেছে। বেলার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৭৪৫টি (২৭৪৯.৫০ একর) টিলাভূমি রয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন, সিলেট সদর উপজেলা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে ১ হাজার ২৫টি টিলাভূমি রয়েছে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও সদর ইউনিয়নে ২৫১.০৮ একর টিলাভূমি রয়েছে।সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ২০১৭ সালের জরিপে দেখা গেছে, সিলেটে টিলার পাদদেশে বাড়ি তৈরি করে বাস করছেন প্রায় ১০ হাজার মানুষ। তবে এ সংখ্যা বর্তমানে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন বেলার প্রধান সমন্বয়ক আবদুল হাই।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, 'ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরানো যায় না। এটা একটা বড় সমস্যা। এ জন্য বৃষ্টির সময় দুর্ঘটনা ঘটে। টিলার পাদদেশে বসবাসকারীদের কীভাবে সরানো যায় ও পুনর্বাসন করা যায় তা নিয়ে ভাবছি।' | 6 |
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার বেলা ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আইয়ুব হোসেন ও নুর হোসেন। তারা দুজনই টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ হোয়াইক্যংগামী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যবাহী একটি পিকআপ ভ্যান বালুখালী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, হোয়াইক্যংয়ে বিজিবির একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেটি টেকনাফ-২ বিজিবির গাড়ি ছিল না। দুর্ঘটনার সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। টেকনাফ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাসান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। | 6 |
২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল বাতিলপূর্বক নতুন মেধা তালিকা প্রণয়ন করে মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রিটকারীরা চাইলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন জানাতে পারেন। আর তারা আবেদন জানালে স্বাস্থ্য অধিদপ্তর যেন আবেদনের বিষয়টি সাত দিনের মধ্যে সুরাহা করে। বৃহস্পতিবার (২৭ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এর আগে গত ১৯ মে ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেছিলেন। রিট আবেদনে, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিল। | 6 |
গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে মারামারির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার রাতে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়াকে। হামলার শিকার হয়েও বিচার না পেয়ে উল্টো বহিষ্কার হওয়ার বিষয়টি মানসিকভাবে দুর্বল করে দেয় দিয়াকে। তাই বহিষ্কারের তিন ঘণ্টা পর (রাত ১২টা) ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। এর পর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জারিন দিয়া। স্ট্যাটাসে তিনি শোভন-রাব্বানীকেই দূষলেন। ব্যক্তিগত আক্রোশের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলেও তাতে অভিযোগ আনেন তিনি। স্ট্যাটাসে তিনি যা লিখেছিলেন তা পাঠকদের জন্য তুলে ধরা হল- জারিন দিয়ার ফেসবুক স্ট্যাটাস:'গত ১৩ তারিখ পূর্ণাঙ্গ কমিটি দেয়ার পর যখন দেখলাম আমার নামটি নেই, তখন ভাবলাম- হয়তো যোগ্য না। তাই হয়তো আমার নামটি দেয়নি। একপর্যায়ে শোভন ভাইকে ফোন দিলাম। ভাইকে বললাম, ভাই আমাকে কেন কমিটিতে রাখা হলো না? আমি শুনতে চেয়েছিলাম তিনি হয়তো বলবেন- আমি যোগ্য না। রাজনীতি করতে থাকো, পাবে একসময়। কিন্তু না...ভাই আমাকে বললেন- তোকে অনেক রাখার চেষ্টা করেছি। কিন্তু রাব্বানীর জন্য তোকে রাখতে পারিনি। রাব্বানী তোর ওপর ব্যক্তিগত ক্ষোভ। আমাকে ভুল বুঝিস না। কথাটা শুনে কাঁদব না হাসব বুঝতে পারলাম না। তখন আমি শোভন ভাইকে বললাম- ব্যক্তিগত ক্ষোভের সেই ঘটনাটা। আরও বললাম, কোনো দিন যদি আপার সামনে যেতে পারি ভাই, আমি আপাকে একটা বার বলতে চাই- আপা সম্মেলনের আগে রাব্বানী ভাইয়ের সাথে এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। তখন ভাই আপনি কী উত্তর দেবেন? কোনো উত্তর দিতে পারেননি শোভন ভাই।রাব্বানী ভাইকে অনেক বার ফোন দিয়েছি। উনি ফোন ধরেননি। তাই সামাজিক মাধ্যমে ফেসবুকের একটি স্ট্যাটাসে আমার সঙ্গে রাব্বানী ভাইয়ের ক্ষোভের ঘটনাটি উল্লেখ করি। যেটা ভাইরাল হয়ে যায়। আজ সেই স্ট্যাটাসটার জন্য আমাকে ছাত্রলীগ থেকে তারা বহিষ্কার করে দিলেন? আমার দেশরত্মের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই-আমরা মেয়েরা আর কতটা অসম্মানিত হলে তাদের যোগ্য বলে মনে হবে?শোভন-রাব্বানী ভাই আপনাদের একটা কথা বলে যেতে চাই, ব্যক্তিগত ক্ষোভ না দেখিয়ে যারা সংগঠনের জন্য কাজ করে তাদের মূল্যায়ন দিয়েন। আমি সেদিনের মারামারিতে যখন কোমরে আঘাত পেলাম, কই আপনারা তো আমার একটা খোঁজ নিলেন না! আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। জানি না কী করব। আমি যদি মারা যাই শোভন-রাব্বানী ভাইদের কাছ থেকে উত্তরগুলো নিয়ে আমাকে কলঙ্কমুক্ত করবেন পারলে। রাজনীতি করতে এসে রাজনৈতিক নেতাদেরই দ্বারা এতটা অসম্মানিত হব কোনোদিন ভাবতেও পারিনি।'প্রসঙ্গত, ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ওপর হামলা ও মারামারির ঘটনায় সংগঠনটির একজনকে স্থায়ী ও চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাডা দুজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়। তবে দু দফায় সংগঠিত মূল হামলার সাথে জড়িতদের অনেককে বাদ দেয়া হয় তদন্ত কমিটির সুপারিশ থেকে। | 1 |
দেশের কৃষি জমির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করতে একটি নতুন আইনের প্রস্তাব তোলা হয়েছে সংসদে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান বেসরকারি এই বিল সংসদে উত্থাপন করেন। "কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল-২০২২" নামের বিলটি সংসদে তোলার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান। মন্ত্রী ছাড়া অন্যান্য সংসদ সদস্যদের বেসরকারি সদস্য বলা হয়। সংসদে বৃহস্পতিবারকে বেসরকারি সদস্য দিবস বলায় এদিনই বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সংসদে ওঠে। তবে মহামারির কারণে সাম্প্রতিক অধিবেশনগুলোতে বেসরকারি সদস্য দিবসের কার্যক্রমও অন্য সাধারণ দিনের মতই চলছিল। নবম সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত ১৪টি বিলের মধ্যে ৩টি বিল পাস হয়। পাস হওয়া বিলগুলোর মধ্যে ছিলো সাবের হোসেন চৌধুরীর "দ্য লেপার্স (রহিতকরণ) বিল-২০১০" এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর "পিতা-মাতার ভরণ-পোষণ বিল-২০১৩" এবং "নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন- ২০১৩"। আরও বেশ কিছু বিল উঠলেও তা পাস হয়নি। কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিলে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর দেশের কোনো কৃষি জমি কৃষি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বা অন্য কোনো কাজের জন্য ভাড়া বা ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। তবে ব্যক্তিগত বসবাসের জন্য ঘর নির্মাণ, কবরস্থান, শ্মশান, অন্যান্য ধর্মীয় সৎকারের স্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে না। প্রস্তাবিত আইনে কৃষি জমির যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য তদারক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এ কমিটির প্রধান হবেন সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া উপজেলার কৃষি, ভূমি, মৎস্য, শিক্ষা, পরিসংখ্যান, সমবায়, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সদস্য হবেন। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি এ আইনের কোনো বিধান লঙ্ঘন করলে তিন বছরের জেল অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কেউ কৃষি জমিতে শিল্প কারখানা, রাস্তা, আবাসন বা অন্য স্থাপনা নির্মাণ করলে তদারক কমিটি নোটিস দিয়ে স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেবে। অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, স্থাপনা ভেঙে ফেলার জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়েছে। দেশে আবাদি জমির পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, নারায়ণসহ নানা কারণে কমছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে দেশের মোট জমির ৬৫%-এর বেশি ছিল কৃষি জমি। চার দশকের ব্যবধানে ২০১৯ সালে তা নেমে ৫৯%-এ এসেছে। | 6 |
মেয়াদোত্তীর্ণ সব কমিটি ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা। কমিটি পুনর্গঠনে তদবির-সুপারিশ উপেক্ষা করে ত্যাগী ও যোগ্যদের জায়গা দিতে নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা। উপঢৌকনের বিনিময়ে নেতাদের মন রক্ষার কমিটি যাতে না হয়, সে ব্যাপারে তাঁরা কার্যকর পদক্ষেপ চান।গতকাল বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফা ধারাবাহিক সভার শেষ দিনে খুলনা, বরিশাল ও রাজশাহীর নেতারা অংশ নেন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সভায় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।বৈঠকে কয়েকজন নেতা কমিটি গঠনের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, কমিটি গঠনের সময় হলে মফস্বল থেকে নেতারা ঢাকায় আসেন। লবিং-তদবির করে কমিটির পদ বাগিয়ে নেন।এভাবে মাছের কার্টন উপহার দিয়ে কমিটির নেতা হয়েছেন অনেকে। ঢাকা থেকেও সাংগঠনিক টিম এলাকায় গিয়ে উপঢৌকন নেন। তাঁদের মন রক্ষা করতে না পারলে কমিটিতে জায়গা হয় না, এমন অনেক ঘটনা আছে।বরিশালের এক নেতা অভিযোগ করেন, নেতাদের ঠিকমতো আপ্যায়ন করতে না পারলে, বরিশাল-বাগেরহাটের ইলিশ-চিংড়ি উপহার দিতে না পারলে কমিটির নেতা হওয়া যায় না।বৈঠকে ওই নেতার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে রাজশাহীর এক নেতাও বলেন, নেতারা এলাকায় যাওয়ার আগে বিমানের টিকিট, লঞ্চের কেবিন বুকিং দিতে হয়। এভাবে কমিটি গঠন হলে দলকে আন্দোলনে নেওয়া কঠিন হবে। এমন তদবিরের কমিটি দিয়ে আন্দোলনে সাফল্য আসবে না। | 9 |
'নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না' অথবা 'কালো মেয়ের কালো হরিণ চোখ'; কত রঙের চোখেরই না বন্দনা করা হয়েছে কবিতায়, গানে। প্রকৃতিপ্রদত্ত যদি নাও হয় ক্ষতি নেই; কন্টাক্ট লেন্স তো আছেই। যার বদৌলতে চাইলেই নিজের পছন্দের রঙের চোখের মণি বেছে নিতে পারেন। কখনো কালো তো কখনো বাদামি নয়তো ধূসর। মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ জানালেন, শুটের সময় ছাড়া যদিও তিনি খুব একটা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন না, তবে এটি তাঁর পরতে ভালোই লাগে। তাঁর মতে, চোখের মণির রং পাল্টে দিতে পারে পুরো চেহারা। খুব সাধারণ সাজের সঙ্গেও কেবল সুন্দর রঙের লেন্সটা পরে নিলে জমকালো একটা ভাব চলে আসে। বিশেষ করে পশ্চিমা ঢঙের পোশাকের সঙ্গেই তিনি লেন্স বেশি পরেন। তিনি বলেন, 'শ্যামল বরণ মেয়েদের যে রঙের লেন্সে মানায়, তা দেখেই আমি লেন্সের রং বেছে নিই।' হ্যাজেল, হানি হ্যাজেল, টারক্যুইজ রং বাছাই করেন কোনো জমকালো পার্টি বা ফটোশুটের সময়। এ ছাড়া ঘরোয়া কোনো অনুষ্ঠানে পড়েন ধূসর অথবা বেগুনি আভার লেন্স।লেন্স কী রঙের বাছাই করবেন, তা নির্ভর করবে গায়ের এবং চুলের রঙের ওপর। বিভিন্ন দোকান ঘুরে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল হাল ফ্যাশনে কন্টাক্ট লেন্সের মধ্যে গ্রে, স্টার্লিং গ্রে, অ্যামেথিস্ট, টারক্যুইজ, বাদামি, পিওর হ্যাজেল, হানি হ্যাজেল রংগুলোই বেশি চলছে। লেন্সের গায়ে ইংরেজিতে লেখা এই রংগুলো দেখেই কেনা হচ্ছে। সবুজ ও নীল সাধারণত আমাদের দেশে কমই চলে।মডেল অর্পিতা আলম পাওয়ার লেন্স ব্যবহার করেন। অর্থাৎ চশমার বিকল্প হিসেবে লেন্স পরেন। তাঁর মতে, ধূসর রং সব ধরনের পোশাক ও গায়ের রঙের সঙ্গেই মানিয়ে যায়। ধূসরের মধ্যেও আছে নানা ভাগ। তাঁর পছন্দ হাইলাইট কুল গ্রে। এটি ছাড়াও বাদামি, হ্যাজেল ইত্যাদি রং পরেন। বেশি জমকালো ভাব আনতে মাঝেমধ্যে পরেন হাইলাইট কুল হ্যাজেল। লেন্স যে রঙেরই হোক, তা নির্বাচন করার আগে বিশেষজ্ঞর কাছ থেকে চোখ দেখিয়ে নিতে ভোলেন না তিনি। | 4 |
করোনায় নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ভূমি কার্যালয়ের অফিস সহকারী মো. গোলাম রাব্বানীর মৃত্যু হয়েছে। তিনি গত দুই মাস পূর্বে কেন্দুয়া থেকে মদন কার্যালয়ে বদলি হলেও পুরনো কর্মস্থল কেন্দুয়াতেই ছিলেন। তিনি বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা কর্মস্থল হওয়ার সুবাদে শ্বশুর বাড়িতেই থাকতেন। গত এপ্রিল মাসে কেন্দুয়ায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্তের সময় গোলাম রাব্বানীও অসুস্থ ছিলেন।
কিন্তু নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসলে শ্বশুর বাড়ি মাসকা বালিজুরিতেই আইসোলেশনেই ছিলেন। বৃহস্পতিবার (২জুন) রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে ইশ্বরগঞ্জ পৌঁছাতেই মারা যান তিনি। গোলাম রাব্বানীর ছেলে আবুল হাসনাত আব্দুল্লা জানান, গত ২২ জুন গোলাম রাব্বানীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠালে ২৭ জুন তার করোনা প্রজেটিভ আসে। তখন থেকেই তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুরী গ্রামে শ্বশুর বাড়ি হোম আইসোলেশনে চলে যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 4 |
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও সর্দিসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালের বহির্বিভাগে ও অন্তবিভাগে ভিড় করছেন অভিভাবকেরা। ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দাতে বিছানা পেতে সন্তানের চিকিৎসা করাতে হচ্ছে। এদিকে শিশু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।গতকাল মঙ্গলবার সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তবিভাগে দেখা যায়, বহির্বিভাগে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষের সামনে শিশু রোগীর অভিভাবকদের লম্বা সারি। জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ও জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করছে ৩ শতাধিক শিশু। একই পরিস্থিতি হাসপাতালের অন্তবিভাগেও। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশু ওয়ার্ডে সাধারণ শয্যা ১৫ টি, অতিরিক্ত ৮টি এবং ২টি কেবিনসহ মোট শয্যা ২৫ টি। এ মুহূর্তে ওয়ার্ডে ভর্তি আছে ৭৩ শিশু। যা ধারণক্ষমতার কয়েকগুণ।হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশু রোগীর মা জাহানারা বেগম বলেন, শনিবার মাঝ রাতে তাঁর মেয়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। সকালে হাসপাতালে নিলে চিকিৎসক ভর্তি করান।আরেক শিশু রোগীর মা শান্তনা খাতুন বলেন, 'রোববারে বাচ্চাকে ভর্তি করিয়েছি। শিশু ওয়ার্ডে বিছানা না পেয়ে প্রথম দিন মেঝেতে বিছানা পেতে ছিলাম। আজ একটি বেড পেয়েছি। আমার ছেলে আগের থেকে কিছুটা সুস্থ। তবে হাসপাতালে অনেক সমস্যা রয়েছে, একদিকে বেড সংকট অন্যদিকে ডাক্তারও কম। তা ছাড়াও হাসপাতালে দুর্গন্ধ ছড়াচ্ছে।'চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, 'ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর ভিড় প্রতিদিনই বাড়ছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দুই শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। নিউমোনিয়ায় আক্রান্তদের সেরে উঠতেও দেরি হচ্ছে। কারও কারও ক্ষেত্রে ৮ থেকে ১৪ দিন লেগে যাচ্ছে।হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট থাকায় রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, গত কয়েক দিন ধরেই এ অবস্থা চলছে। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম বলেন, 'কয়েক দিনের টানা বর্ষা ও আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা নিউমোনিয়া ও ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। আমাদের চিকিৎসক ও নার্সরা সেবা দিচ্ছেন। শয্যা সংখ্যা কম থাকায় তাঁদের কিছুটা কষ্ট হচ্ছে। তবে পর্যাপ্ত ওষুধ সরবরাহ আছে।' | 6 |
আমি ত্বকের যত্নে আহামরি কিছু করি না। ত্বকের উপযোগী ফেইসওয়াশ দিয়ে মুখ ধুই, এরপর ময়েশ্চারাইজার লাগাই। আবহাওয়া বুঝে দিনে প্রয়োজনমতো ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজার লাগাই। এ ছাড়া কাজ শেষে বাড়ি ফিরে ভালোভাবে মেকআপ তুলি। আমি বিশ্বাস করি হাসিখুশি থাকলেই ত্বক উজ্জ্বল থাকে।সৌন্দর্যচর্চায় যা করেননিয়মিত ত্বক পরিষ্কার করেননিয়মিত ময়েশ্চারাইজার লাগানস্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করেনভেষজ প্যাক ব্যবহার করেনআট ঘণ্টা ঘুমানসূত্র: এল ম্যাগাজিন | 6 |
ভূমিষ্ঠ হয়েছে একটি নতুন শিশু। কিন্তু জন্মদাত্রী মায়ের স্তন্যপানের সৌভাগ্য আর হলো না তার। কেননা, তাকে জন্ম দিয়েই পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন তার মা। ঘটনাটি যুক্তরাজ্যের। নভেল করোনা ভাইরাস আক্রান্ত গর্ভবতী একজন নার্স সেখানে সন্তান জন্ম দেয়ার পরই মারা যান। গত রবিবার ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশবিদ্যালয় হাসপাতালে ম্যারি আগিএইওয়া আগিয়াপং নামের এই নারী মারা যান। সেবিকা হিসেবে এই হাসপাতালেই পাঁচ বছর কাজ করেছেন ২৮ বছর বয়সী আগিয়াপং। খবর বিবিসি। হাসপাতাল ট্রাস্টের এক মুখপাত্র জানান, আগিয়াপংয়ের সন্তান খুব ভালো আছে। কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি। কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার দুদিন পর ৭ এপ্রিল এই সেবিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসোলেশনে থাকা তার স্বামীরও কোভিড-১৯ ধরা পড়েছে। বেডফোর্ডশায়ার হসপিটাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, তিনি অসাধারণ ভালো সেবিকা ছিলেন। আমি আগিয়াপংয়ের পরিবার ও বন্ধুদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে সহকর্মীরা আগিয়াপংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারকে সহায়তা করতে তহবিল গঠনের জন্য গত বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলেছেন, যেখানে ইতোমধ্যে প্রায় চার হাজার ৫০০ পাউন্ড জমা হয়েছে। সাবেক এক সহকর্মী বলেন, একজন সেবিকা হিসেবে আগিয়াপং ন্যাশনাল হেলথ সার্ভিসকে নিজের জীবন উৎসর্গ করে গেলেন। | 3 |
বছরের শুরুতেই এবার নতুন বই পাচ্ছে না বরিশালের শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে জেলায় মাত্র ৪৫ ভাগ বই পৌঁছেছে। ৮ম ও ৯ম শ্রেণির বই স্কুলগুলোতে এখনো পৌঁছায়নি। এর সঠিক কারণে জানাতে পারেননি সংশ্লিষ্ট জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তারা। যে কারণে এবার ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা ধারণা করছেন। এদিকে বছরের শুরুতে মাধ্যমিকের নতুন বই না আসায় পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. মহিউদ্দিন বলেন, মাধ্যমিকে বরিশালে বইয়ের চাহিদা ২৮ লাখ ৫২ হাজার ৩০৮ টি। এ পর্যন্ত পৌঁছানো বইয়ের সংখ্যা ১২ লাখ ৮৫ হাজার ৯৫১। ইতিমধ্যে প্রাপ্তি বইয়ের মধ্যে আছে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বই। তবে আইসিটি বই এখনো পৌঁছায়নি। ইংরেজি সংস্করন, কারিগরি শিক্ষার বইও আসেনি। আবার ৮ম ও ৯ম শ্রেণির বই এখন পর্যন্ত নামমাত্র পৌঁছেছে। এনসিটিবি যাদের বরাদ্দ দিয়েছে তারা হয়তো সঠিক সময়ে সরবরাহ করতে পারেননি, তাই ৫৫ ভাগ বই এখনো পৌঁছায়নি।বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসাইন গতকাল বুধবার এ প্রসঙ্গে বলেন, 'নতুন বই আসছে। তবে এখন পর্যন্ত সব বই আসেনি।'বরিশাল সদর উপজেলা অন্তর্ভুক্ত চন্দ্রমোহন আলহাজ আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা জানান, তাঁর স্কুলের ২৩০ জন্য শিক্ষার্থীর মধ্যে ১০৪ জনের জন্য নতুন বই পেয়েছেন। তিনি ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন বই পেয়েছেন। এর মধ্যে আইসটি বই আসেনি। ৮ম ও ৯ম শ্রেণির বই এখনো আসেনি। কাল থেকে স্কুল খোলা থাকায় যে বই এসেছে সেগুলো বিতরণ করা হবে। তিনি বলেন, অফিস বই দেয়নি, কী করে ছাত্র-ছাত্রীদের দেবেন। তা ছাড়া নতুন বছরে পাঠদানের ধরনের নির্দেশনাও পাননি।বাকেরগঞ্জের কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, নতুন বইয়ের মধ্যে ৬ ষ্ঠ,৭ম শ্রেণির সব বই পেয়েছেন। ৮ম শ্রেণির কিছু বই পেলেও ৯ম শ্রেণির বই পাননি। তাঁর বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী আছে।বরিশাল সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, তাঁদের আওতায় ৪৫ ভাগ বই পৌঁছেছে। এর মধ্যে ৮ম ও ৯ম শ্রেণির বই এখনো আসেনি। এবার বই উৎসব হবে না। স্কুল থেকে বিতরণ করা হবে। কেন হবে না তা তাঁদের জানা নেই।মেহেন্দীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বলেন, 'উপজেলায় নতুন বইয়ের চাহিদা ২ লাখ ৫০ হাজার ৪৫০। তবে পেয়েছেন ৬১ হাজার ৯০০ টি। ৪৫ ভাগ বই আসছে। তিনি বলেন, ছাপানো বিলম্ব হওয়ায় হয়তো বই এখনো পৌঁছায়নি।'তবে বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক বছরের শুরুতে বই না পৌঁছায় পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন।বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, 'বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের হাতে বই পৌঁছাতে না পাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা। জানুয়ারিতে নতুন বই না পেলে কীভাবে শিক্ষকেরা পাঠদান করাবেন? শিক্ষার্থীরাই বা কীভাবে পাঠ গ্রহণ করবেন।' এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি এ সেক্টরে শূন্যতার সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, 'এখনো বই আসা অব্যাহত রয়েছে। তবে সব নতুন বই পৌঁছায়নি। কেন আসেনি এটি তাঁদের জানা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে তাঁরা যেন যে বই পেয়েছেন ১ জানুয়ারি স্কুলে স্কুলে তা ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেন। | 6 |
চাঁদপুরের কচুয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৯৯ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৩৯৩ জন। এ ছাড়া আলিম পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। গতকাল রোববার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলা থেকে ২ হাজার ৪৮৬ জন অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৪৬৮ জন। এর মধ্যে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ, আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৮৫ জন জিপিএ-৫ পেয়ে নবমবারের মতো শতভাগ ফলাফল অর্জন করে উপজেলার শীর্ষে রয়েছে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ। আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের ৩০৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪২৬ জন। এঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।অপর দিকে আলিম পরীক্ষায় উপজেলার ৪৪২ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৪৪১ জন পাস করেন। ১৩টি মাদ্রাসার মধ্যে ১২ টিতেই শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। | 6 |
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতার আয়োজন করা হয়। সুবর্ণজয়ন্তীতে আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো কলেজ ক্যাম্পাস।বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে 'জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আজিজুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধুর ত্যাগ ও মহিমার কথা আলোচনা করে বলেন, 'বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সমার্থক।'এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশের দরিদ্র মেহনতি মানুষকে সেবার ব্রত গড়ে তোলার আহ্বান জানান।সোনার বাংলা বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর আদর্শ লালনের জন্য সকলকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা ধারণের মাধ্যমেই সোনার বাংলা গড়া সম্ভব।'এ সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আব্দুল মতিন, ডা. রওশন আরা খানম, ডা. মেহেরুন্নেসা বেগম, ডা. মোহাম্মদ নুরুল গনি ও ডা. মো. রজিবুল হকসহ প্রমুখ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতা প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম। তাঁর বক্তৃতা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।বিজয় দিবস উপলক্ষে 'জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার' বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। | 6 |
সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শরীরের অবশ অংশের উন্নতি হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ওয়াহিদার শারীরিক অবস্থার ও চিকিৎসা সম্পর্কে এ তথ্য জানান গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন। মোহাম্মদ জাহেদ বলেন, ওয়াহিদা অবশ ডান হাতের কনুই পর্যন্ত তুলতে ও নাড়তে পারছেন। তবে পা নাড়াতে পারছেন না। তার শারীরিক অবস্থার উন্নতি ধারা অব্যাহত আছে। অপারেশনে করা সেলাইগুলো আজকে আমরা কেটে দিয়েছি। যেসব জায়গায় সেলাই কেটেছি সেসব স্থান ভালো আছে। তিনি বলেন, আমরা এখনো তার সব ধরনের খাবার অ্যালাউ করিনি। তবে তিনি সলিড খাবার খাচ্ছেন। তার ব্লাড প্রেসার, সেন্স স্বাভাবিক রয়েছে। | 6 |
বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা হরতালে রাজধানী ঢাকাসহ দেশের সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৬ নভেম্বর) মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা হরতালে যানবাহন চলবে কিনা সেই সিদ্ধান্ত নিতে গত ২৪ মার্চ মালিক সমিতির সভা আহ্বান করা হয়। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্ব অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা বলেন, অযৌক্তিক ও খোড়া অজুহাতে বাম জোটের ডাকা হরতাল মালিক-শ্রমিকেরা কখনও সমর্থন করে না। হরতাল উপেক্ষা করে আগামী সোমবার ঢাকাসহ দেশে স্থানীয় ও আন্তঃজেলার সব রুটের বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখা হবে। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা থেকে হরতালের দিন গাড়ী চলাচলে চালকরা কোনো প্রকার বাধার সম্মুখীন না হয় সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকাস্থ প্রায় সব পরিবহন কোম্পানি ও রুট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। | 6 |
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে নারায়ণগঞ্জ থানার একটি চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেবাউফল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম জাহাঙ্গীর আকন (৩৮)। তিনি উপজেলার নওমালা ইউপির ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের মো. আজাহার আলী আকনের ছেলে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন বলেন, গ্রেফতার ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার ভোরে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের কাছে হস্তান্তর পূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বাংলাদেশের গুম হওয়া গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিশিরাতে ভোট ডাকাতি করে জনগণের কাঁধে চেপে বসা সরকার দেশের সব অর্জনকে ধূলিসাৎ করে দিচ্ছে। শনিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ব্যর্থ, দুর্নীতিবাজ, লুটেরা সরকারের পতন ঘটিয়ে দুঃশাসনের অবসান ঘটানো অত্যাবশকীয় কাজে পরিণত হয়েছে। তিনি বলেন, দুর্নীতি আওয়ামী লীগের ঘরে ঘরে। তারা উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে, বিদেশে অর্থ পাচার করে জনগণের সম্পদ লুট করছে, দেশ-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। তিনি বলেন, যে কোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। তাই সকলকে পাড়া, মহল্লা, গ্রাম, গঞ্জে ইস্পাত কঠিন ঐক্যে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, জনগণকে প্রস্তুত ও সচেতন করতে হবে। ময়মনসিংহ ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের সভাপতি রোকোনুজ্জামান সরকারেরর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, এড. এম এ হান্নান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা এড.আবু রেজা ফজলুল হক বাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক প্রসূতির নবজাতক ছেলের বদলে মেয়েসন্তান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।এতে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) গত ২৬ অক্টোবর কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। এর আগে কুমুদিনী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. পবন কুমার তাঁদের ছেলেসন্তান হবে বলে জানিয়েছেন। এ ছাড়া হালিম আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. তুপিল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও একই রিপোর্ট দেন। পরে গত বুধবার কুমুদিনী হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়ার ছেলেসন্তান হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়। এ খুশিতে পরিবার-পরিজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এনআইসি থেকে সুমাইয়ার পরিবারের কাছে ছেলে নবজাতকের পরিবর্তে কন্যাসন্তান তুলে দেওয়া হয়। সুমাইয়া ও তাঁর পরিবার এ ঘটনা মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। এতে শারমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক বলেন, হাসপাতালের কাগজপত্রে সুমাইয়ার কন্যাসন্তান হয়েছে বলে জানতে পেরেছেন। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেহেতু সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।সুমাইয়ার স্বামী আরশাদুল ও বোন শারমিন অভিযোগ করেন বলেন, আমাদের ছেলেসন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী লোভের বশবর্তী হয়ে ছেলেসন্তান পরিবর্তন করে আমাদের কন্যাসন্তান দিয়েছে।'মির্জাপুর থানার তদন্ত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
রাজনীতিতে পা দেওয়ার পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী থেকে তৃণমূল সাংসদ হওয়া শতাব্দী রায়। তবে আর নয়, প্রায় একদশক পর এবার সিনেমার পর্দায় ফিরছেন শতাব্দী। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি 'দ্য জঙ্গিপুর ট্রায়াল'-এ আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। যে আইনজীবী ৩৫ বছর পুরনো একটি মামলা পুনরায় শুরু করেন এবং তা নিয়ে তোলপাড় পড়ে যায়।ভারতীয় সংবাদমাধ্যমে শতাব্দী রায় বলেন,'আমি আবার নিশ্বাস নিতে চেয়েছিলাম। একজন সৃজনশীল মানুষ হিসেবে শুটিং ফ্লোরে ফিরে এসে নিজেকে ফিনিক্স পাখির মতো মনে হচ্ছে। সিনেমা, অভিনয় আমার কাছে নেশা। আমি আজ যা, যাই করি না কেন, আমার শিল্পের কাছে আমি চিরঋণী।'তবে শতাব্দী বাংলা ছবি দিয়ে কামব্যাক করছেন না। 'দ্য জঙ্গিপুর ট্রায়াল' ছবিটি তৈরি হচ্ছে হিন্দিতে। শতাব্দী রায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কবির বেদী, অমিত বহেল, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেইনের মতো অভিনেতাদের। শতাব্দী রায় বলেন,'এই সময়ের পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। এমন কোনও চরিত্রে অভিনয় করতে চাই, যার মধ্য়ে নানা চারিত্রিক বৈশিষ্ট রয়েছে। সৃজিত মুখার্জি, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চাইব। আর বলিউডে রাজকুমার হিরানী ও কবির খান দারুণ কাজ করছেন।সম্প্রতি দেবশ্রী রায় অভিনয়ে ফিরেছেন ধারাবাহিক 'সর্বজয়া'তে। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই ধারাবাহিক। আর এবার ফের শতাব্দী রায়কে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। | 2 |
ঈশ্বরগঞ্জে যানজট নিরসনে যত্রতত্র অটো-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।সম্প্রতি দেখা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় নির্দিষ্ট বাস টার্মিনাল ও অটো-সিএনজি স্ট্যান্ড থাকা সত্ত্বেও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর ও ঈশ্বরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আশপাশে যত্রতত্র গড়ে উঠেছে অটো-সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড। শহরের এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাস থামিয়ে যাত্রী উঠানামা করা ও যত্রতত্র অটো-সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার কারণে মহাসড়কগুলোতে সাধারণ পথচারীদের সমস্যায় পড়তে হয়। আন্তর্জাতিক মহাসড়কগুলোতে এমন অবস্থা তৈরির কারণে একদিকে যেমন তৈরি হয় তীব্র যানজট অন্যদিকে বাড়ে দুর্ঘটনার প্রবণতা।সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, তীব্র যানজট ও দুর্ঘটনার প্রবণতা কমাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও পৌর এলাকার আশপাশে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, মাহেন্দ্রসহ তিন চাকার যানগুলো সরিয়ে দিচ্ছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া। এ ছাড়াও বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনালে থামিয়ে যাত্রী ওঠানামারও নির্দেশ দেন তিনি।ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আশপাশে যত্রতত্র অটো-সিএনজি গড়ে ওঠায় এবং বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাই ওখান থেকে অটো-সিএনজিসহ তিন চাকার যানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও বাসগুলোকেও এখানে না থামানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। | 6 |
'বাংলাদেশে মাছ চাষে ওষুধের যেমন ব্যবহার রয়েছে, তেমনি অপব্যবহারও হয় ব্যাপক পরিমাণে। অধিকাংশ ওষুধ ব্যবহার করা হয় পানির গুণাগুণ রক্ষা এবং রোগের প্রতিকার ও প্রতিরোধে। অথচ মাছ চাষে ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা বা সরকারি তদারকি না থাকায় বেসরকারি সংস্থাগুলোর অদক্ষ জনবল নিয়েই পরিচালিত হচ্ছে এই খাত। এর ফলে অতিরিক্ত ওষুধ ব্যবহারে পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে পড়ছে।''মাছ চাষে ওষুধের ব্যবহারের প্রয়োজনীয়তা মূল্যায়ন' শীর্ষক একটি গবেষণা শেষে এসব তথ্য দিয়েছেন প্রকল্পের প্রধান গবেষক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক। প্রকল্পটির আওতায় গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এক প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন তিনি।গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, বাংলাদেশে চাষিরা ঘনঘন মাছের রোগের প্রাদুর্ভাবের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই রোগ নিরাময়ে ওষুধের ব্যবহার অপরিহার্য। কিন্তু ওষুধের সঠিক ব্যবহারবিধি না জানা, সামাজিক প্রেক্ষাপট ও প্রভাবকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় মাছ চাষে ওষুধের ব্যাপক অপব্যবহার হচ্ছে। এর ফলে পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাঝুঁকিতে পড়ছে।'ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, 'সামগ্রিকভাবে মাছ চাষে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ৬১ শতাংশ সঠিক ডোজ ব্যবহার করে এবং ৮২ শতাংশ ক্ষেত্রে চিকিৎসার সঠিক সময়সীমা মেনে ওষুধ ব্যবহার করে। বেশির ভাগ ক্ষেত্রে পুকুরের পানি ও মাটি ব্যবস্থাপনায় এসব ওষুধ প্রয়োগ করা হয় বিধায় ওষুধের প্রোবায়োটিকস কার্যকারিতা সবচেয়ে কম। তাই এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের চাষিদের কাছে ওষুধের ভ্যালু চেইন ম্যাপ তৈরি, বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা এবং বিচক্ষণতার সঙ্গে ওষুধের ব্যবহার নিশ্চিত করতে উদ্বুদ্ধ করা হয়।' অধ্যাপক মাহফুজুল হক জানান, প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার তিনটি উপজেলায় জরিপ করা হয়। মৎস্যচাষি, দোকানমালিক, কোম্পানির এজেন্ট ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছ চাষে ওষুধের অপব্যবহারের প্রধান সমস্যা তিনটি। এগুলো হলো শিক্ষার অভাব, আইনের দুর্বল বাস্তবায়ন ও রোগ নির্ণয়ে অপ্রতুলতা। মাছচাষিরা ওষুধের প্রাপ্যতা, আগ্রহ ও পছন্দের ক্ষেত্রে দোকানদারদের ইচ্ছা ও পছন্দ দ্বারা বেশি প্রভাবিত হয়। এ কারণে ভালো মানের মাছ উৎপাদনে তরল ওষুধের যথার্থ প্রয়োগ, ওষুধশিল্প পর্যবেক্ষণে জাতীয় নীতি প্রণয়ন এবং ব্যবহারবিধি ও ব্যবস্থাপনা বিষয়ে মাছচাষি ও দোকানমালিকদের প্রশিক্ষণ দেওয়ার ওপর তিনি জোর দেন।বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। বিশেষ অতিথি ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক ড. মো. খলিলুর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগ উপপরিচালক ড. মো. আফতাব হোসেন প্রমুখ। | 6 |
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামবাবুলেরজানাজা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাদ জোহর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড।আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।কেউ খোঁজ রাখেনি সাইফউদ্দিনেরসাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, 'আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।'গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, 'আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?'এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। | 12 |
সেই ১৯৯৪ সালে স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ সেগুন্দা ডিভিশন থেকে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছিল বার্সার অন্যতম বড় প্রতিদ্বন্ধী এসপায়নল। এর মধ্যে কেটে গেছে ২৬ বছর। এই ২৬ বছর যাবত লা লিগাতেই খেলে যাচ্ছিল তারা। তবে বৃহস্পতিবার (৯ জুলাই ) রাতে বার্সার বিপক্ষে ১-০ গোলের হারের মাধ্যমে তাদের লা লিগা পর্বের ইতি ঘটেছে । আগামী মৌসুমে তাদের খেলতে হবে সেগুন্দা ডিভিশনে। লা লিগায় খেলতে হলে আবার সেগুন্দা ডিভিশনে প্রথম বা দ্বিতীয় হতে হবে। ম্যাচটিতে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ। এর মাধ্যমে বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তার আগে ১৯৪টি গোল নিয়ে এতোদিন তৃতীয় স্থানে ছিলেন কুবালা। এখন ১৯৫টি গোল করে এই জায়গাটি একাই দখল করেছেন সুয়ারেজ। ম্যাচটিতে সুয়ারেজ গোল করার আগেই দুই দলই পরিণত হয় ১০ জনের দলে। ম্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখেন আনসু ফাতি। আর ৫৩ মিনিটের সময় লাল কার্ড দেখেন এসপায়নলের পল লজানো। এদিকে এই জয়ের ফলে লা লিগায় শিরোপা জয়ের আশা আরেকটু বাঁচিয়ে তুলল বার্সা। এখন রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে (৩৫ ম্যাচ) ১ পয়েন্ট কম নিয়ে তারা দ্বিতীয়স্থানে রয়েছে। অন্যদিকে রিয়াল ৩৪ ম্যাচ খেলে বার্সার চেয়ে এগিয়ে আছে। রিয়াল আবার তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে আগামীকাল আলাভেসের বিপক্ষে। এই ম্যাচটিতে তারা জিতলে ফের ৪ পয়েন্টের ব্যবধানে বার্সার চেয়ে এগিয়ে যাবে। | 12 |
নারায়ণগঞ্জর সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেড গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুপুর দেড়টার দিকে গার্মেন্টস কারখানাটির অভ্যন্তরে ডাইং ও ফিনিশিং শাখায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় নারী-পুরুষ শ্রমিকেরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিরাপদে বাইরে বের করে দেয়। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে কারখানার বেশ কিছু মেশিনপত্র ও থান কাপড় পুড়ে নষ্ট হয়ে গেছে। আগুনের তাপের কারণে কারখানার তিনজন শ্রমিক আহত হয়। তাদেরকে শহরের খানপুর এলাকায় ৩শ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এদিকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা আগুনের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে গার্মেন্টসটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণসহ ধাক্কাধাক্কিও করেন তারা। | 6 |
পুলিশের দায়ের করা মামলায় নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও আঞ্চলিক ব্যান্ড চাতকের ভোকালিস্ট শাহরিয়ার শামস কেনেডি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী সদরের সাবেক ৫ বারের এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদ এসহাকের ছেলে। জানা গেছে, গত ২২ নভেম্বর বিকেলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিলো নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে বিকেল চারটার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। তখন গেট থেকে বের হলেই পুলিশ নেতাকর্মীদের আটক করে বলে দাবি করছিলেন বিএনপি নেতারা। অন্যদিকে, এই অবরুদ্ধের বিষয়টি শুরু থেকেই করে অস্বীকার করে আসছিল পুলিশ । মামলার এজহারে জানা গেছে, গত সোমবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা নরসিংদী সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করছিলো। পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ইটের আঘাতে আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুইজন পুলিশ সদস্য আহত হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা হতে শাহরিয়ার শামস কেনেডিকে গ্রেফতার করা হয় । নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে গ্রেফতারের পর আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 6 |
লোকজন স্বেচ্ছায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে না গেলে তাদের জোর করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবিলায় এক জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন। বিভাগীয় কমিশনার দুপুরে সার্কিট হাউজে সাংবাদিক সম্মেলনে বলেন, মানুষের জীবনরক্ষার জন্যই তাদের জোর করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। কারণ উপকূলীয় বেশকিছু এলাকার মানুষ তাদের মালপত্র ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা জানিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে, তারা জনগণের মালামাল হেফাজতে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। তিনি জানান, বরিশাল বিভাগে দুই হাজার ১১৪টি আশ্রয়কেন্দ্র রয়েছে। যেখানে ১৭ লাখ ৮৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় বিশেষ করে যেসব এলাকায় বাঁধ নেই, জলোচ্ছাসের সম্ভাবনা রয়েছে, সেখানে সিপিপিসহ স্বেচ্ছাসেবক সংগঠনগুলো কাজ করছে। বরিশাল নৌ বন্দর থেকে ঢাকা-বরিশাল এবং অভ্যন্তরীন রুটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিকাল ৪টা থেকে বরিশাল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় 'বুলবুল' এর প্রভাবে বরিশালে শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর ২টার পর বৃষ্টির বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে নগরীর জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। প্রযোজন ছাড়া মানুষজন ঘরের বাইরে যাচ্ছেন না। অন্যদিকে দুর্যোগ পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৩১৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া বিভাগের সব জেলার সংশ্লিষ্ট সব দফতরগুলোকে যথাযথ ব্যবস্থ নেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক ও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে সকলকে সতর্ক থাকা এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য আহবান জানানো হচ্ছে। নগরী ঘেষা কীর্তণখোলার তীরের বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্রের হিসেবে খোলা রাখা হয়েছে। | 6 |
কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমান। মিজানুর রহমান নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর তারা পরীক্ষা করান। দুইদিন আগেতাদের রেজাল্ট পজিটিভ আসে। তারা উভয়েই ভালো আছেন। নিজ নিজ বাসায় আইসোলেশেনে আছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
মির্জাপুরে কয়েক দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঘের শীতের সঙ্গে বৃষ্টিতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। গতকাল মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং জামুর্কী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ঘুরে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এদের মধ্যে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি।কুমুদিনী হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক স্বর্ণা ও ইফতেখার হোসেন বলেন, পাঁচ থেকে সাত দিন ধরে তীব্র শীতের সঙ্গে দুই দিনের বৃষ্টিতে সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগবালাই বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শিশু রোগীর অভিভাবকদের শীতজনিত রোগ থেকে রক্ষার বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে সাধারণত ১৫০ থেকে ২০০ রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু কয়েক দিন ধরে রোগীর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এদিকে কুমুদিনী হাসপাতালে সাধারণ সময় প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১ হাজার ১০০ রোগী চিকিৎসা নিতে এলেও কয়েক দিনে সেই সংখ্যা ১ হাজার ৮০০ থেকে ২ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে যারা ঠান্ডাজনিত জটিল রোগে আক্রান্ত, তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু, ডায়রিয়া, মেডিসিনসহ প্রতিটি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।হাসপাতালের নার্স নাসরিন আক্তার জানান, সাধারণ সময়ে শিশু ওয়ার্ডে ৩০ থেকে ৩৫ জন শিশু ভর্তি থাকলেও এখন সেখানে ৫৫ জন শিশু ভর্তি রয়েছে। ফলে ওয়ার্ডের ভর্তি রোগীরা মেঝেতে ও বারান্দায় শয্যা পেতে চিকিৎসাসেবা নিচ্ছে।গতকাল শনিবার সরেজমিন কুমুদিনী হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ঠান্ডাজনিত রোগ নিয়ে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের শীলা আক্তার তিন বছরের ছেলে রামিমকে নিয়ে ভর্তি হয়েছেন। মির্জাপুর বাজারের বাসিন্দা ঊর্মি আক্তার চার বছরের মেয়ে লাদিয়া ও কালিয়াকৈর উপজেলার আমিনা বেগম ছয় মাসের নাতনিকে নিয়ে ভর্তি হয়েছেন। তাঁদের সঙ্গে কথা হলে জানান, কেউ ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়েছে।একই চিত্র উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, মির্জাপুর বংশাই ডিজিটাল হাসপাতাল (বেসরকারি), মডার্ন, বিকাশ, মির্জাপুর জেনারেল, যমুনা জেনারেল, আল মদিনা হাসপাতালসহ প্রতিটি হাসপাতালে।এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বলেন, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত শীত পড়েছে। সঙ্গে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এতে শিশু ও বৃদ্ধরা বেশিমাত্রায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তিনি এ শীতে বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দেন। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের পরামর্শ দেন। | 6 |
আগামী ৩০ অক্টোবর রাজশাহীতে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে ২৬ অক্টোবর রাজধানীতে শীর্ষ স্থানীয় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে তারা। শুক্রবার বিকালে ধানমন্ডিতে নাগরিক ঐক্যের নেতা মোবারক হোসেন খানের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী- পূর্বঘোষিত আগামী ২৩ অক্টোবর জনসভার অনুমতি না মেলায় একদিন পর ২৪ অক্টোবর সিলেটে হজরত শাহজাহাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতে যাবে ঐক্যফ্রন্ট। শুক্রবারের বৈঠকে ফ্রন্টের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত ও তা বাস্তবায়নে স্টিয়ারিং ও সমন্বয় কমিটি নামে পৃথক ২ টি কমিটিও গঠন করা হয়েছে। বিকাল ৪টা থেকে প্রায় আড়াই ঘন্টা এ বৈঠক চলে। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহ সভাপতি তানিয়া রব, শহিদউদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি জানান, ২৩ অক্টোবর সিলেটে আমাদের জনসভার অনুমতি মেলেনি। প্রশাসন জানিয়েছে, ওইদিন স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি রয়েছে, তাই দেওয়া হয়নি। যদিও আমরা অনেক আগেই অনুমতি চেয়েছি। তারপরও আমরা ২৪ অক্টোবর সিলেটে জনসভা করতে চাই। যদি এতেও অনুমতি না দেয় তাহলে হজরত শাহ জালাল (রহ) ও হজরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবো। এ ছাড়া ২৭ অক্টোবর আমরা চট্টগ্রামে জনসভা করবো। সেখানেও আবেদন করা হয়েছে। এ সময় তিনি কো অর্ডিনেশন কমিটি ও স্টিয়ারিং কমিটি গঠনের কথাও জানান। ১৩ সদস্যের কো অর্ডিনেশন কমিটি গঠন : ১৩ সদস্যের কো অর্ডিটেশন কমিটিতে আছে বিএনপির চারজন। এছাড়া গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের তিনজন করে সদস্য রয়েছেন। বিএনপির প্রতিনিধির মধ্যে রয়েছেন-দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও মনিরুল হক চৌধুরী, গণফোরামের শফিকুল্লাহ, মোস্তাফা আহমেদ ও জগলুল হায়দার আফ্রিক, জেএসডির আবদুল মালেক রতন, তানিয়া রব ও শহীদউদ্দিন মাহমুদ স্বপন এবং নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার ও ডা. জাহেদুর রহমান। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে একটি 'স্টিয়ারিং' কমিটিও গঠন করা হয়। সেখানে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের শীর্ষ নেতারা স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে রয়েছেন। এর বাইরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে স্টিয়ারিং কমিটিতে রাখা হয়েছে বলে জানা গেছে। | 9 |
চিত্রনায়িকা পরিমণিকে আটকের পর এবার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায় অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। বুধবার (৪ আগস্ট) রাত আটটার দিকে র্যাবের একটি দল বনানীর জি-ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। পরীমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ওই অভিযানে যায়, এমনটাই জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি। | 6 |
সিংগাইর উপজেলার জয়মন্টপ গবাদি পশুর হাটে বেপারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিন বেপারীকে রক্তাক্ত জখম করে লুটে নিয়েছে ৭ লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। সোমবার (২৮সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পূর্বভাকুম গ্রামের মৃত হক আলীর পুত্র শুকুর আলী(৩০), ওমর (৩৫), হানিফ (৪০) এর নেতৃত্বে ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেপারীদের উপর চড়াও হয়। এলোপাথারি মারপিট করে তিনজনকে গুরুতর আহত করে। আহতরা হলেন, উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের গরু বেপারী রবিয়াল খেজমত(৪৩), কহিনুর বেপারী(৪৫), ও বাবু(৩৩)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা রবিয়াল বেপারীর ১লক্ষ ৭৫ হাজার ও কহিনুর বেপারীর কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হাটের ইজারাদার যুবলীগনেতা মো. আমজাদ হোসেন বলেন, গত শুক্রবার বেপারীদের সাথে হামলাকারীদের বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছিল যা মিমাংসা করে দেয়া হয়েছিল। তারপরও হাটের ভিতরে এ রকম সন্ত্রাসী হামলাসহ টাকা লুটের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, মারামারির ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে চারদিনের সফরে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সৌদি রাজধানী রিয়াদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এস এম শাহজাহান কামাল, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কুটনৈতিক কোরের ডীন এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিমানটি সন্ধ্যা ৭টায় (স্থানীয় সময়) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী বুধবার তার স্যুটে কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। একই দিন বিকেলে শেখ হাসিনা সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে মধ্যাহ্ন ভোজে যোগ দিবেন। প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় বিমানযোগে পবিত্র নগরী মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করবেন এবং মসজিদে নববীতে মহানবী হযরত মোহম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জেদ্দা পৌঁছাবেন এবং সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শেখ হাসিনা এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। প্রধানমন্ত্রী শুক্রবার সকালে দেশের উদ্দেশে রওনা হবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকালে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এগুলো হলো- প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ)। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সৌদি বাদশাহর মধ্যে বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আলোচনা করা হবে। প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়গুলো ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়েও আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আগামী দিনগুলোতে সম্পর্ক আরো দৃঢ় হবে । | 6 |
দুই মেয়েকে নিজের জিম্মায় নিতে জাপানি মা নাকানো এরিকোর করা আপিলের শুনানি হবে ১২ ডিসেম্বর। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য করেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল আদালতে এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। তাঁর সঙ্গে ছিলেন মোহাম্মদ শিশির মনির। গত রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন করা হয়।জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে গত ২১ নভেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে। তবে অতিরিক্ত সময় যাওয়া-আসা করলে তা মাকেই বহন করতে হবে। | 6 |
গৌরবের বড় তিলক ললাটে নিয়ে গতকাল সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো তাঁরা ফিরেছেন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিয়ে। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে অবশ্য নতুন করে করোনা-আতঙ্কে পড়েছেন নিগার-সালমারা। লম্বা ও জটিল ভ্রমণ শেষে ফেরা মেয়েরা স্বাভাবিকভাবেই মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত।আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ধরা পড়ায় বাতিল হয়ে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিকের ম্যাচগুলো। এরপরই শুরু দলের ঘরে ফেরার যুদ্ধ আর মানসিক অস্থিরতা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গতকাল দেশে ফেরা নারী দলকে ঢাকায় ফিরেই পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে। কোয়ারেন্টিন শেষে পরিবারের সঙ্গে এক সপ্তাহ সময় কাটাবেন খেলোয়াড়েরা। আপাতত দেশে ফিরে স্বস্তির নিশ্বাস ফেলছেন নারী ক্রিকেটাররা। তাঁদের ওপর দিয়ে বড় একটা ধকলই গেছে। তিন দেশ ঘুরে চার দিনের যাত্রা শেষে গতকাল সকালে মাসকট থেকে ঢাকায় ফিরেছেন নিগাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিসিবি। ওমিক্রন-ঝুঁকি এড়াতে দেশে ফিরে সংবাদমাধ্যমের সামনে আসেননি ক্রিকেটাররা। বিসিবির নারী ক্রিকেট বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ গতকাল আজকের পত্রিকাকে খেলোয়াড়দের মানসিক অবস্থা বললেন এভাবে, 'ওরা মানসিকভাবে ক্লান্ত, বিধ্বস্ত। চার দিন লেগেছে ফিরতে। কোয়ারেন্টিন শেষে সপ্তাহখানেক পরিবারের সঙ্গে সময় কাটাবে। এরপর আমরা এ মাসেই একটি ক্যাম্প করব।'এই ক্যাম্পটা নতুন চ্যালেঞ্জ সামনে রেখে। কোয়ারেন্টিন শেষে শুরু হবে সেই কন্ডিশনিং ক্যাম্প। মেয়েদের এই প্রস্তুতি কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব সামনে রেখে। জানুয়ারিতে কুয়ালালামপুরে কমনওয়েলথের বাছাইপর্ব খেলবেন নিগাররা। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এ বাছাইয়ে অংশ নেবে সাত দল। সেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী বছরের ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হবে কমনওয়েলথ গেমস। তৌহিদ বললেন, 'মাত্রই আমরা ওয়ানডে সংস্করণে খেলে এসেছি। সামনের খেলাটা টি-টোয়েন্টি সংস্করণে। দ্রুত এই সংস্করণে মানিয়ে নিতে দেশে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পটা আমাদের সহায়তা করবে।'কমনওয়েলথ বাছাই শেষে স্বপ্নের বিশ্বকাপ অভিযান। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে বসবে মেয়েদের ক্রিকেট মহাযজ্ঞ। | 6 |
কেপ টাউনের পর অ্যাডিলডে ওভাল। বছর না ঘুরতে ঘুরতেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবার বল বকৃতির ছায়া! বোলিং করার সময় পকেট থেকে কিছু বের করে বলের মধ্যে ঘষতে দেখা গেছে অসি লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাকে। ভিডিও ফুটেজে এই দৃশ্য পরিষ্কার দেখা গেছে। শুক্রবার অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অসি স্পিনারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পার্থে হারানো সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার হয়েছে অ্যাডিলেডে। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে লেজেগোবরে হওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারুবাহিনী। অ্যাডিলেডে ৭ রানে ম্যাচ জিতে ৭ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরে অস্ট্রেলিয়া। কিন্তু অসিদের এই জয়ে কাঁটা হয়ে দেখা গিতে পারে জাম্পার অক্রিকেটীয় আচরণ। এই অজি লেগ-স্পিনার তার পঞ্চম ওভারের শুরুতে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তার পর বল পলিশ লাগাতে দেখা যায়। এর ঠিক আগে গ্লেন ম্যাক্সওয়েলের কাছ থেকে হাত বাড়িয়ে কিছু একটা নিতে বা দিতে দেখা গেছে। এতে সন্দেহ দানা বেঁধেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যানক্রফটের পর কি জাম্পা? কারণ মার্চে কেপ টাউন টেস্টে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বকৃতির ঘটনা কলঙ্কিত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। যার জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়েছে অসি ক্যাপ্টেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে। জাম্পা ও ম্যাক্সওয়েলের বিরুদ্ধেও বল বিকৃতির অভিযোগ প্রমাণিত হলে অবধারিতভাবে নির্বাসনে যেতে হবে এই দু'জনকেও। সিরিজের প্রথম ম্যাচে ২০ ওভার বাকি থাকতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছিল প্রোটিয়াবাহিনী। সেই হারের দগদগে ক্ষত নিয়েই দ্বিতীয় ওয়ান ডে'তে মাঠে নেমেছিল ফিঞ্চ অ্যান্ড কোং। অ্যাডিলেডের পিচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড দ্রুত ৮ রানে ফিরে গেলেও শন মার্শের সাথে দ্বিতীয় উইকেটে মূল্যবান ৫৪ রান যোগ করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২২ রানে মার্শ এবং ৪১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন ফিঞ্চ। তবে অসি ইনিংসকে টেনে নিয়ে যায় ক্রিস লিনের ৪৪ এবং অ্যালেক্স ক্যারের ৪৭ রানের ইনিংস। শেষদিকে অ্যাডাম জাম্পার ২২ এবং জোশ হ্যাজেলউডের অপরাজিত ১০ রান অস্ট্রেলিয়াকে ২৩১ রানের লড়াইয়ের পুঁজি দেয়। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা ৫৪ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। | 12 |
আমাদের রাজনৈতিক দলগুলোতে কোনো শৃঙ্খলা নেই। দলের ভেতরেও গণতন্ত্র-স্বচ্ছতা নেই। এমন একটা পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের সিদ্ধান্তটিই ঠিক ছিল না। এর মাধ্যমে স্থানীয় সরকারের একেবারে শেষ স্তরে একটা বিষবৃক্ষ স্থাপন করা হয়েছে। এ অবস্থায় মনোনয়ন-বাণিজ্য হচ্ছে। পাশাপাশি মারামারি ও হানাহানিতে রক্ত ঝরছে, প্রাণহানি হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ভোটের সময় প্রতিপক্ষকে মাঠছাড়া করার মরিয়া চেষ্টা দেখা যায়। এবারের ইউপি ভোটে বিএনপি আনুষ্ঠানিকভাবে নেই। ফলে তাদের মাঠছাড়া করার আর সেভাবে দরকার পড়ছে না। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীর বিরোধ হচ্ছে। উভয়েরই যেহেতু খুঁটির জোর আছে, তাই কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এর ফলাফল প্রভাব বিস্তার, জবরদখল এবং রক্তপাত। এখানে 'রেফারি' হিসেবে নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব পালন করতে পারত। কিন্তু ইসি এবারের নির্বাচনকে মনে হয় নির্বাসনে নিয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মূল অনুষঙ্গ রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ইসি। রাজনৈতিক দল বা প্রার্থী প্রতিপক্ষকে হটিয়ে দিতে চাইবে-এটা বাংলাদেশের বাস্তবতায় স্বাভাবিক। বাকি তিনটি পক্ষ নিরপেক্ষ ও শক্ত ভূমিকা পালন করলে সমস্যা হতো না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা না করলে নির্বাচন কমিশনের পক্ষে একা সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। তবে নির্বাচন কমিশন একা চাইলে খারাপ নির্বাচন এড়াতে পারে। যেমন আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নিতে পারে ইসি। যে প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, তাঁর প্রার্থিতা বাতিল করতে পারে। নির্বাচনের দিন ভোট বাতিল করতে পারে ইসি। এমনকি চাইলে ভোটের পর ফলাফলও বাতিল করার এখতিয়ার তাদের আছে। ভোটের মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসির অধীনে। এ দুই জায়গায় থেকে পক্ষপাত হলে ইসি কঠোর ব্যবস্থা নিতে পারে। কিন্তু তারা এর কোনোটাই করছে না। অর্থাৎ ইসি কাউকেই কোনো কড়া বার্তা দিতে পারেনি। প্রার্থী বা রাজনৈতিক দল বুঝে গেছে, যত অন্যায়ই করুক না কেন, নির্বাচন কমিশন কিছু করতে পারবে না। ক্ষমতাসীন দলের প্রার্থীরা মনে করছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের পক্ষে। ফলে কেউ কোনো আইন বা রীতির তোয়াক্কা করছে না। যেকোনো মূল্যে জয় পেতে চাইছে। এক ইউনিয়নের মনোনয়ন পেতে এক ব্যক্তি কোটি টাকা খরচ করেছেন বলে শোনা গেছে। অথচ অনেক ইউনিয়নে কোটি টাকার কাজই হয় না। এটা থেকে বোঝা যায়, রাজনীতিক, ব্যবসায়ীদের হাতে প্রচুর অবৈধ টাকা এসেছে। এ টাকা বিনিয়োগ করে চেয়ারম্যান হতে পারলে তা অন্য ফায়দা নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। রাজনীতি বা নির্বাচিত জনপ্রতিনিধি এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে সাংসদ হওয়ার অর্থ হচ্ছে সোনার হরিণ হাতে পাওয়া। পৌরসভা, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেয়র পদও অনেক লোভনীয় হয়ে উঠেছে। এখানে জনস্বার্থ বা জনসেবার চেয়ে ফায়দা লোটাই মুখ্য উদ্দেশ্যে পরিণত হয়েছে। এ প্রতিযোগিতায় কেউ পিছিয়ে থাকতে চায় না। | 8 |
বাপ্পী লাহিড়ীর প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা ভারত। মঙ্গলবার রাতেই প্রয়াত হয়েছেন 'ডিস্কো কিং। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কাকডাকা ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাইয়ে ফেরেন বাপ্পি লাহিড়ির পুত্র, বাপ্পা। শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি আগেই শুরু হয়েছিল। বাপ্পা ফেরার পর বাবার অন্তিম দর্শন সারেন। তারপর বাপ্পী লাহিড়ীর বাড়ি থেকে বার হয় সংগীত শিল্পীর পার্থিব শরীর। ছেলের কাঁধে চড়েই শেষবারের মতো বাড়ির বাইরে বের হন বাপ্পীদা। এদিন বাপ্পী লাহিড়ীর দেহ আগলে কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী। মরদেহের পিছনে চিৎকার করে ছুটতে দেখা যায় শোক বিহবল রিমাকে। মুম্বাইয়ের পবনহংস মহাশ্মশানে এদিন বাপ্পি লাহিড়ির মুখাগ্নি করলেন তার ছেলে বাপ্পা লাহিড়ী। সুরের অজস্র মণিমুক্তো সম্পদ হিসেবে অনুরাগীদের কাছে গচ্ছিত রেখে পঞ্চভূতে লীন হলেন ডিস্কো কিং। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বিধ্বস্ত পুত্র বাপ্পা লাহিড়ী। হাজির ছিলেন মেয়ে রিমা লাহিড়ীও। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির বহু সদস্যই হাজির ছিলেন বাপ্পী লাহিড়ীর শেষকৃত্যে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পী লাহিড়ী। শেষকৃত্য শেষে জোড় হাতে বাপ্পীদার পরিবার প্রয়াত সংগীত শিল্পীর আত্মার শান্তি কামনার আর্জি রাখেন। খবর হিন্দুস্তান টাইমস বাংলার। | 2 |
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিতর্কিত ভিডিও ব্লগার সেফাত উল্লাহর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটি। ফেসবুক লাইভে এসে অকথ্য গালাগাল ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত অস্ট্রিয়াপ্রবাসী বাংলাদেশি এই ব্যক্তির বিষয়ে অস্ট্রিয়া সরকারের দ্বারস্থ হতে যাচ্ছে তারা। গত শুক্রবার অস্ট্রিয়ার বাংলাদেশি সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সঙ্গে বৈঠক করেছে। অস্ট্রিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, 'সেফাত উল্লাহর যেসব কথা ইউটিউবে পোস্ট হয়েছে, তাতে পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করার বিষয় রয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। উল্লেখ্য, সেফাত উল্লাহ অতীতে বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে রাজনৈতিক উত্তেজনাপূর্ণ কথাবার্তা, গালাগাল, মদ্যপানের মাধ্যমে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেন। সম্প্রতি ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত রাফি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার সময় ইসলামকে অবমাননা করে বক্তব্য দেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 4 |
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের প্রচারণায় জেলা যুবদল নেতার উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে যুবদল নেতাকে দল ও পদ-পদবি থেকে বহিষ্কারের দাবি করেছেন।জানা যায়, নুর-উর রশীদ চৌধুরী প্রকাশ এম এজাজ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন কমিটি তাঁকে দলীয় মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে মনোনয়ন দিয়েছে।এর জের ধরে নুর-উর রশীদ চৌধুরী এজাজের কর্মী-সমর্থকেরা গত বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল থমকে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে গত বৃহস্পতিবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়ার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে এম এজাজ চৌধুরী তাঁর অনুসারীদের নিয়ে ব্যাপক মহড়া করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেন। ঠিক তার পরদিনই শুক্রবার তিনি এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়।এদিকে তাঁর উপস্থিতির সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যুবদলের নেতার এমন কার্যক্রম নিয়ে অনেকেই করছেন কটু মন্তব্য। এ নিয়ে অনেকেই জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকের অভিযোগ, দলের দুঃসময়ে একজন দায়িত্বশীল নেতা উপস্থিত হয়ে (হোক না স্বতন্ত্র) আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। অনেকেই তাঁকে দল ও পদ-পদবি থেকে বহিষ্কার করার দাবি করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা বলেন, 'নির্বাচনী মতবিনিময় সভায় শুধু আমি না, মূলত যার সভাপতিত্বে অনুষ্ঠান হয়েছে সেও কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি নুর মোহাম্মদ।' এ ছাড়া বিএনপির নেতা আহমদুল হক, আজিজুল হক সওদাগর, হাজি মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ আরিফসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেননি দাবি করে বাদশা বলেন, 'আমি ইউপি প্রচারণাকে মাথায় না নিয়ে স্বতন্ত্র প্রার্থী এজাজ চৌধুরীর এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলাম।' যেহেতু এজাজ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউপি নির্বাচন করবেন, সেহেতু তিনি আওয়ামী লীগের কেউ নন বলে জানান বাদশা। রবিউল হোসেন বাদশা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের নৌকা প্রতীককে প্রতিহত করতে দাবি করে বলেন, 'বর্তমান চেয়ারম্যান ও এবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইব্রাহীম বাচ্চু যাতে পুনরায় নির্বাচিত হতে না পারেন, সে জন্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি। ইব্রাহিম বাচ্চু আমাকে চারটি মিথ্যা মামলা দিয়েছেন, লিটন বড়ুয়াকে দিয়ে আমার ওপর হামলা চালিয়েছিলেন। মূলত ইব্রাহিম বাচ্চু তথা নৌকাকে এলাকায় প্রতিহত করতে স্বতন্ত্র প্রার্থীর মিটিংয়ে অংশ নিয়েছি এবং মাঠে নেমেছি।'চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, 'আমি ব্যাপারটি আপনার মাধ্যমে শুনেছি। এখনই আমি খোঁজ-খবর নিচ্ছি। যদি এ ঘটনা সত্যি হয়, তাহলে সে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছে। তাঁর ব্যাপারে আরও খবর নিয়ে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।' | 6 |
চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান, মতলব উত্তর থানার উপপরিদর্শক প্রকাশ প্রণয় দেসহ বিভাগীয় কর্মকর্তারা।ইউএনও গাজি শরিফুল হাসান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের দায়িত্বরত সকল কর্মকর্তাদের সহায়তা করায় সবাইকেই ধন্যবাদ জানান। নির্বাচন পরবর্তী সহিংসতা এড়িয়ে চলারও আহ্বান জানান ইউএনও।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল হাসান বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নমূলক কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ সম্পৃক্ত থাকবে।সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলা থেকে মাদককে রুখতে কোনো সমস্যাই না।পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদেরও এ ব্যাপারে আরও আন্তরিক হতে হবে। সচেতনতামূলক সভার মাধ্যমে সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করতে হবে। | 6 |
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামীর সহায়তায় এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় এসব তথ্য নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আগামীকাল দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গ্রেফতারকৃতরা হলো, নিঝুমদ্বীপ ইউনিয়নের জেলে কলোনীর এনায়েতের ছেলে আক্তার (২৭), একই ইউনিয়নের বান্দাখালী গ্রামের মাকসুদুল হকের ছেলে হক (৩৪), মদিনা গ্রামের তাজুল ইসলামের ছেলে সোহেল প্রকাশ (৩০) ও জেলে কলোনীর মৃত সাইদুল হকের ছেলে রাশেদ মাঝি (৪২)। এরআগে মঙ্গলবার রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে তাদেরকে আটক করে নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্রের পুলিশ। মামলার এজহারে ভুক্তভোগী ওই নারী জানান, নির্যাতিতা গৃহবধূ চট্রগ্রামের একটি গার্মেন্টস্ ফ্যাক্টরীতে কাজ করেন। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ১৬ মাস বয়সী শিশু কন্যাসহ তার স্বামী সোহেল ওরফে রোহিঙ্গা সোহেলের কাছে যাওয়ার জন্য তিনি হাতিয়ার নিঝুমদ্বীপ ঘাটে পৌঁছলে তার স্বামী সোহেলসহ সঙ্গীয় ৭ জন এবং অজ্ঞাত ৩ জন ভিকটিমের হাত ও মুখ ওড়না দ্বারা বেঁধে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মোক্তারিয়া ঘাট থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তার স্বামী আসামি সোহেলের সহায়তায় অন্যান্য আসামিরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। ওসি আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতেই ভিকটিমের স্বামীসহ অভিযুক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। | 6 |
বেশি লাভের আশায় এবার আগাম পেঁয়াজ চাষ শুরু করেছেন যশোরের কৃষকেরা। বাজারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দাম থাকায় দ্রুত ফসল পেতে কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন। চলতি মৌসুমে ১৯ শ ২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে পেঁয়াজের; যা জেলার ইতিহাসে সর্বোচ্চ। গত পাঁচ বছরের তুলনায় পেঁয়াজের আবাদ ৪১ শতাংশ বাড়লেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ মৌসুমে যশোরে ১৩ শ ৬০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। কৃষকেরা আশানুরূপ দাম না পাওয়ায় ২০১৭-১৮ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ হাজার ৪৫ হেক্টরে। ২০১৮-১৯ মৌসুমে কিছুটা আবাদ বেড়ে দাঁড়ায় ১২ শ ৫০ হেক্টর। কিন্তু ২০১৯ সালের শেষের দিকে পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছাড়ালে অনেক কৃষকই আবাদে আগ্রহী হয়ে ওঠেন। ওই মৌসুমে জেলায় ১৪ শ ৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। আর চলতি মৌসুমে ১৯ শ ২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে পেঁয়াজের; যা আগের বছরের চেয়ে ৫০০ হেক্টর বেশি। পাঁচ বছরের আবাদের পরিমাণ বিশ্লেষণে দেখা গেছে, ৪১ শতাংশ আবাদ বেড়েছে রান্নার অপরিহার্য এই মসলার।সদর উপজেলার রুদ্রপুর গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, 'গত বছর ১৫ কাঠা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। সে বছর খরচের প্রায় দ্বিগুণ টাকা লাভ হয়েছিল। ফলে চলতি মৌসুমে বেশ আগে ভাগেই মাটিকাটা পেঁয়াজের আবাদ শুরু করছি এবং জমির পরিমাণও বাড়িয়েছি। এবার এক বিঘা জমিতে চাষ করছি।'তবে আবাদ বাড়ালেও শঙ্কা কমেনি মিজানুর রহমানের। তিনি বলেন, 'পেঁয়াজের দাম অনেক ওঠানামা করে। গত কয়েক বছর ধরে দেখছি যখন দেশি পেঁয়াজ ওঠে তখন ভারত থেকেও পেঁয়াজ আসে। গতবার আগাম চাষ করে লাভ করেছিলাম। কিন্তু এর আগের বছরগুলোতে দাম পড়ে যাওয়ায় লাভের টাকা ঘরে তুলতে পারিনি। সরকার যদি কৃষকদের কথা মাথায় বাজার নিয়ন্ত্রণ করে তাহলে আরও আবাদ বাড়বে। তখন বাজার আর টালমাটাল হবে না। বাইরে থেকেও আনতে হবে না।'একই শঙ্কার কথা জানালেন রবিউল ইসলাম নামের আরেক কৃষক। রবিউল ইসলাম বলেন, 'গতবার ১২ কাঠা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। খরচ হয়েছিল ১৯ হাজার টাকা। কিন্তু যখন ফসল উঠতে শুরু করল, তখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলো। এতে আমরা লোকসানে পড়লাম।'কৃষক ইসমাইল হোসেন বলেন, '২০১৬ সালে পেঁয়াজের আবাদ করেছিলাম। কিন্তু সে বছর ফসল ওঠার আগেই ধরা খেলাম। লাভ তো দূরের কথা, খরচের টাকাই তুলতে পারিনি। যে কারণে গত চার বছর চাষ করিনি। তবে এবার শঙ্কা নিয়েই আবাদ শুরু করেছি।'শুধু রবিউল কিংবা ইসমাইল নন, পেঁয়াজ চাষিদের বেশির ভাগেরই অভিযোগ আমদানি নীতি নিয়ে। তাঁরা বলছেন, গত কয়েক বছর ধরেই দেশে পেঁয়াজের সংকট দেখা যাচ্ছে। যা আমদানি নীতির ভুলের কারণেই হচ্ছে। কৃষকেরা যে সময়ে ফসল তোলেন তখন যদি বিদেশি পেঁয়াজের কারণে তাঁরা ন্যায্য মূল্য না পান তাহলে কেন চাষ করবেন?যশোরের বাজারে বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গত তিন বছর ধরেই বছরের এই সময়ে এসে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিকল্প পথে হাঁটছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম বলেন, 'বছরের শেষ সময়ে পেঁয়াজের দাম অনেক বেড়ে যাচ্ছে। এই সংকট মেটাতে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরতা কমাতে চাষিদের আগাম পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে প্রণোদনা ও ভর্তুকির মাধ্যমে বীজ ও চারা সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক চাষিই নির্ধারিত সময়ের আগেই মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু করেছেন।'যশোর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এ এস এম হুমায়ূন কবির কবু বলেন, 'পেঁয়াজ সংকট মেটাতে উৎপাদনের বিকল্প নেই। সে ক্ষেত্রে চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এ জন্য যেমন আমদানি নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন তেমনি শক্ত হাতে অসাধু ব্যবসায়ীদেরও দমন করা উচিত।'যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপঙ্কর দাস বলেন, 'পেঁয়াজ উৎপাদনের মূল সময় শীতকাল। কিন্তু সংকট উত্তরণে এবার আগাম চাষ শুরু করা হচ্ছে। গত ৫ বছরের হিসেবে যশোরে চলতি মৌসুমে ৪১ শতাংশ বেশি এলাকায় পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ২২ হাজার ৯২০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা রয়েছে।'প্রশিক্ষণ কর্মকর্তা দীপঙ্কর দাস আরও বলেন, 'শীতকালের পাশাপাশি গ্রীষ্ম ও বর্ষাকালেও পেঁয়াজের আবাদ করা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে এক হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের নগদ অর্থ ও বীজসহ আনুষঙ্গিক সুবিধা দেওয়া হচ্ছে। ফলে অসময়ে হেক্টরপ্রতি ১৫-২০ টন পর্যন্ত পেঁয়াজ তুলতে পারবেন চাষিরা। এতে বাজারে যেমন পেঁয়াজের ঘাটতি কমবে, তেমনি কৃষকেরাও লাভবান হতে পারবেন।' | 6 |
ইউক্রেনে যুদ্ধের মধ্যে ইউরোপের দেশ নরওয়েতে অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা জোট ন্যাটোর সামরিক মহড়া। এ মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, উত্তর নরওয়েতে অনুষ্ঠিত ন্যাটোর সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে চারজন ছিলেন। নরওয়ের ফেডারেল সার্চ অ্যান্ড রেসকিউ কো-অরডিনেশন এজেন্সি রয়টার্সকে জানায়, শুক্রবার বৈরী আবহাওয়ার সময় ভি-২২ অসপ্রে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল, সে সময় থেকে এটি নিখোঁজ। পরে এক মুখপাত্র নিশ্চিত করেন, ওই যুদ্ধবিমানটি 'ভূমিতে বিধ্বস্ত হয়েছে'। যুদ্ধবিমানে থাকা চার জনের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নরওয়ের প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, 'ওই এলাকায় বৈরী আবহওয়ার কারণে' এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষ স্থলে ও আকাশে তল্লাশি চালাচ্ছে। নরওয়েতে ১৪ মার্চ শুরু হওয়া ন্যাটোর এ সামরিক মহড়া চলতে পারে ১ এপ্রিল পর্যন্ত। | 3 |
বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর শাখার উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ার ম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি শাখার সাধারণ সম্পাদক অ্যাড.খন্দকার একরামুল হক হীরা, সদস্য আবদুর রব বিশ্বাস, যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ। | 6 |
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস সাংবাদিকদের জানান, শনিবার রাতে বন্দুকধারীরা হোটেলটিতে হামলা চালিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে হোটেলটির একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। তিনি জানান, প্রায় ১২ ঘণ্টার অভিযানে হোটেলটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় চার হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই আফগানিস্তানের নাগরিক। আরেকজন বিদেশি। এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র নাসরাত রহিমি জানান, বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে হোটেলের ছাদে নেমে অভিযান চালায়। কাবুলের ছয়তলা বিশিষ্ট বিলাসবহুল হিলটপ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এই হোটেলেই এর আগে ২০১১ সালে হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা। উল্লেখ্য, হোটেলটির নাম ইন্টারকন্টিনেন্টাল হলেও এটি আন্তর্জাতিক হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টালের অংশ নয়। | 3 |
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে রেলওয়ে মন্দির এলাকা থেকে সংঘবদ্ধ চোরেরা রেললাইনের টুকরা ও ব্রিজের গাডার চুরি করে নিয়ে যায়। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় একটি বাড়িতে সেসব মালামাল কেটে বিক্রির উদ্দেশে ভাগ করার সময় ৫ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলো উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার বোরহানের ছেলে সম্রাট হোসেন (২৫), হাউজিং কলোনীর আলমের ছেলে সুজন (২৮), স্টেশন কলোনীর দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৬), ইয়ার্ড কলোনীর সেলিম খানের ছেলে সজীব ওয়াজেদ (২৭), হার্ভে স্কুল মোড় এলাকার আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩০)। বিডি প্রতিদিন/আল আমীন | 6 |
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইন উদ্দিন ভূঁইয়াকে অপসারণের দাবিতে বিভিন্ন শ্নোগান দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বলা হয়, ক্লাস রুমের সংকট থাকলেও তিনি তিনটি ক্লাস রুম দখল করে নিজের বাস ভবন তৈরি করেছেন। স্কুলের ২৫টি কম্পিউটারের মধ্যে ১৫টি কম্পিউটার বিক্রি করে দিয়েছেন। বোর্ডকৃত নির্ধারিত রেজিস্ট্রেশন ফি'র পরিবর্তে অতিরিক্ত ফি আদায় করেছেন স্কুলের প্রদান শিক্ষক। এছাড়া টিফিনের টাকা নিয়েও দুর্নীতি করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান বলেন, আমরা ছাত্রদের অভিযোগের কথা শুনেছি। এ ব্যাপারে তদন্তে যদি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মাইন উদ্দিন ভুইয়া বলেন, আমি যা করেছি, তা স্কুলের স্বার্থে করেছি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চট্টগ্রামে কোরবানির চামড়া নিয়ে এবার হাহাকার নেই। দাপট চোখে পড়েনি মৌসুমি ব্যবসায়ীরও। অন্য বছরের চেয়ে তুলনামূলকভাবে চামড়ার পরিমাণ কম বলে ধারণা ব্যবসায়ীদের। সে কারণে গত বছরের মতো চামড়া নষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন তাঁরা। নগরের প্রধান চামড়ার আড়তগুলো আতুরারডিপো এলাকায়। বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে সেখানে বিক্রির জন্য আসেন মৌসুমি ব্যবসায়ীরা। আবার প্রাথমিকভাবে সবচেয়ে বেশি চামড়া বিক্রি হয় নগরের চৌমুহনী এলাকায়। এই দুই স্থানে অন্যবারের মতো চামড়া চোখে পড়েনি। অন্যবারের মতো মৌসুমি চামড়া ব্যবসায়ীও কম দেখা গেছে। এর বদলে আড়তদারেরা পাড়াভিত্তিক বিভিন্ন এজেন্টের মাধ্যমে চামড়া সংগ্রহ করেছেন। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির আহ্বায়ক মাহবুব আলমের সঙ্গে দেখা হয় চৌমুহনী এলাকায়। তিনি চামড়া সংগ্রহ করে গাড়িতে তুলছিলেন। মাহবুব আলম প্রথম আলোকে বলেন, 'এবার চামড়া তুলনামূলক কম। করোনার কারণে অনেকে গরুর বদলে ছাগল কোরবানি দিয়েছেন বলে মনে হচ্ছে। আমরা নিজেদের লোকের মাধ্যমে চামড়া সংগ্রহ করেছি। অন্যান্য মৌসুমি লোকদের আনাগোনাও কম।' এ ব্যবসায়ীর মতে এবার গরু ও ছাগল মিলে চার লাখেরও কম চামড়া সংগৃহীত হবে। চট্টগ্রামে সমিতিভুক্ত আড়তদারের সংখ্যা ১১২ জন। এর বাইরে আরও অন্তত ১৫০ আড়তদার রয়েছে। এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবার সেটা ছিল ৩৫ থেকে ৪০ টাকায়। গতবার চট্টগ্রামে প্রায় এক লাখ কাঁচা চামড়া অবিক্রীত থেকে গেছে। পুঁজির অভাবে চট্টগ্রামের আড়তদারেরা পর্যাপ্ত চামড়া কিনতে পারেননি। তখন ঢাকায় তাঁদের প্রায় ৪০ কোটি টাকা বকেয়া পড়েছিল। বকেয়া টাকা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে বলে আড়তদারেরা জানান। এ কারণে এবার চামড়া আর অবিক্রীত বা নষ্ট হওয়ার আশঙ্কা নেই বলে তাঁদের অভিমত। এ ছাড়া চামড়ার দামও তুলনামূলক কম। জানতে চাইলে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সাবেক সভাপতি আবদুল কাদের প্রথম আলোকে বলেন, 'চামড়া সংগ্রহ চলছে। আমরা কিনে নিচ্ছি চামড়া। তবে তুলনামূলক কম হবে বলে মনে হচ্ছে। এ ছাড়া কিছু চামড়া গ্রামেও মানুষ লবণ দিয়ে রেখে দেন। তাঁরা পরে এখানে বিক্রি করেন। এবার অবিক্রীত বা চামড়া নষ্ট হওয়ার শঙ্কা নেই।' তিন-চার দিন পর কত চামড়া সংগ্রহ হয়েছে, তা জানানো সম্ভব হবে বলে কাদের জানান। চট্টগ্রামে গত বছর গরুর চামড়া পাঁচ লাখ সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু প্রায় এক লাখ চামড়া অবিক্রীত থেকে যায়। এবার মোট চার লাখ চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে এটা কমে এসেছ। আজ শনিবার বিকেলে চৌমুহনী এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিটি বড় চামড়া ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট চামড়া ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রবিউল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'প্রতিবারের মতো এবারও পাড়া থেকে চামড়া সংগ্রহ করেছি। তবে দাম কম। এখান থেকে আড়তদারদের কাছে বিক্রি করে দেব। চামড়া কম হওয়ায় এবার মৌসুমি ব্যবসায়ীও কম।' আড়তদারেরা চামড়া সংগ্রহ করে তাতে লবণ দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এ জন্য শ্রমিকও অগ্রিম ঠিক করে রাখা হয়। আতুরার ডিপো এলাকায় এই কর্মযজ্ঞ চলছে। এরপর ঢাকার ট্যানারির মালিকদের কাছে চামড়া বিক্রি করা হবে। চট্টগ্রামে রিফ লেদার নামে একটি মাত্র ট্যানারি কারখানা চালু রয়েছে। বাকিগুলো ঢাকায়। | 0 |
পশ্চিমবঙ্গে হিংসা আর অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন কঙ্গনা রানাউত। বিজেপিকে সমর্থন জানাতে গিয়ে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী। এমন অভিযোগ তুলেই এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। ই-মেল মারফত 'ক্যুইন' কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। ঘটনার সূত্রপাত কঙ্গনার কয়েকটি টুইট নিয়ে। পশ্চিমবঙ্গে ভোটগণনার দিন অর্থাৎ গতকাল টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেছিলেন বি-টাউনের 'কন্ট্রোভার্সি ক্যুইন'। শুধু তাই নয়, বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন কঙ্গনা। নিজেকে বরাবর 'দেশভক্ত' হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নেন। সূত্র: সংবাদ প্রতিদিন, ইন্ডিয়ান এক্সপ্রেস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 2 |
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির জন্ম। পঁচাত্তরের আজকের দিনে (৭ নভেম্বর) জিয়াউর রহমান বহু সৈনিক ও কর্মকর্তার লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। এই দিনে সিপাহি বিপ্লবের নামে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও কর্মকর্তাকে হত্যা করা হয়। সিপাহি বিপ্লবের নামে জিয়া সেদিন মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করে একটি রক্তাক্ত ইতিহাসের জন্ম দিয়েছেন। ঘটনাবহুল ৭ নভেম্বর উপলক্ষে রোববার রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। '৭ নভেম্বর: মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মুরাদ হাসান বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে সপরিবার নিহত হওয়ার পরে খুনি খন্দকার মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এটা মেনে নিতে পারেন নাই। তিনি তাঁর অনুগতদের নিয়ে ৩ নভেম্বর মোশতাক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটান এবং জিয়াকে গৃহবন্দী করেন। বন্দিদশায় জিয়া ফোন করে কর্নেল তাহেরকে বলেন, "সেভ মাই লাইফ"। সেদিন জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করেন কর্নেল তাহের। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ওই দিনই খালেদ মোশারফকে হত্যা করেন জিয়া।' তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, '৭ নভেম্বরের বিপ্লবের কারিগর ছিলেন কর্নেল তাহের। এই বিপ্লবের ফলে ক্ষমতায় বসেন খুনি জিয়া। তিনি শুধু অবৈধভাবে ক্ষমতা দখলই করেননি, ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিলেন।' জিয়া পরিবার দেশকে ধ্বংস করেছে-এমন অভিযোগ করে মুরাদ হাসান বলেন, 'তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার পরিকল্পনাকারী তারেক ও বিএনপির নেতারা। তারেক গং দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। এই তারেক গংকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে।' জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর অপসারণ করা হবে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'খুনি জিয়ার নামে চট্টগ্রামে স্মৃতি জাদুঘর থাকতে পারে না।' পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিববার 'বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে ১৯৮১ সাল পর্যন্ত বিনা বিচারে বীর মুক্তিযোদ্ধা সৈনিকদের নির্মমভাবে হত্যার অপরাধে' জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানান মুরাদ হাসান। তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যেতেই হবে; এর বাইরে বাংলাদেশ চলতে পারে না। সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার পক্ষে সাহসী বক্তব্য দেওয়ায় অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব মামুন আল মাহতাব প্রমুখ। | 9 |
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আজ শুক্রবার প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।পিএসসি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। আজ শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল আনাসহ নানা অপরাধে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ ও রাজারবাগ পুলিশ লাইনস স্কুল ও কলেজ কেন্দ্রে একজন করে মোট ৫ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সাদিক প্রথম আলোকে বলেন, পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। উপস্থিতির হার সন্তোষজনক। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা। | 1 |
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। ইতোমধ্যে সিইসির ভাষণটি রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ২০ বা ২৩ ডিসেম্বর। তবে সিইসি তার ভাষণেই নির্বাচনের যাবতীয় বিষয় ঘোষণা করবেন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে প্রচার করতে পারবে। বিরোধ রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধীতার মুখে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। | 9 |
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আজ টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের ৪৯তম ওভারের খেলা শুরুর আগে নিরাপত্তা বেষ্টনি ভেদ করে মাঠে ঢুকে পড়েন ১০-১২ বছর বয়সী এক কিশোর। ফাইন-লেগ থেকে দৌঁড়ে এসে উইকেটের পাশেই দাঁড়ানো বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন ঐ কিশোর ভক্ত।এতে চমকিয়ে যান মুশফিক। এমনটি দেখে সাথে সাথেই মাঠে প্রবেশ করেন নিরাপত্তা কর্মীরা। ততক্ষণে মুশফিককে জড়িয়ে ধরা অবস্থায় ঐ কিশোর ভক্ত। মুশিও তাকে দূরে সরিয়ে দেননি। পরে ঐ কিশোরকে নিয়ে মাঠ ত্যাগ করেন নিরাপত্তাকর্মীরা। খেলা চলাকালে মাঠে দর্শকের প্রবেশের ঘটনা এর আগেও ঘটেছে। মিরপুরে বাংলাদেশ-আফগান ম্যাচে মাঠে ঢুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এবার সিলেটের মাটিতে ঐ একই ঘটনার জন্ম হলো। তবে সিলেটের মাঠে ম্যাচ চলাকালীন দর্শক ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম ঘটলো। | 12 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.