text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় এই সভায়।জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী প্রমুখ। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে এই বছর মহান বিজয় দিবস উপলক্ষে একাধিক উপকমিটির গঠন করা হয়েছে।একই সঙ্গে নারীদের জন্য খেলাধুলার একটি উপকমিটিও গঠন করা হয়েছে। ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং এই ভেন্যুতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন করা হবে।
6
সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্তে ভারত থেকে আসা বিজিবির হাতে আটক ১৯ রোহিঙ্গাকে পুলিশ গ্রহণ না করায় তাদের ৩৮ বিজিবি হেটকোর্য়ারের পাঠানো হয়েছে।বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিল।সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, বিজিবির হাতে আটক ১৯ রোহিঙ্গা দীর্ঘদিন ভারতে বসবাস করতো। তারা নতুন করে আসা রোহিঙ্গা নয়। তাদেরকে ধরে বাংলাদেশে পাঠানো হয়েছে। তারা যেহেতু নতুন নয় সেক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রহণ করবে না। তাদেরকে বিজিবির কাছে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, আটকরা যদি নতুন রোহিঙ্গ হতো পুলিশ তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করত।অপরদিকে পদ্মশাখরা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোশাররফ জানান, আটক রোহিঙ্গাদের প্রথমে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছিল। পুলিশ গ্রহণ না করায় তাদেরকে সাতক্ষীরার ৩৮ বিজিবি হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানেই তারা ছিল।বুধবার সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে ১০ শিশু, ছয় নারী ও তিন পুরুষসহ ১৯ রোহিঙ্গাকে আটক করে বিজিবি সদস্যরা। তারা সবাই ভারত থেকে দালালের সহায়তায় বাংলাদেশে আসে।আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় মিয়ানমার থেকে তারা ভারতের দিল্লীতে যান। সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লী থেকে বাংলাদেশে চলে এসেছেন।
6
'গোলকিপার সোহেলকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। সে দেশের শত্রু। আমাদের শত্রু। সোহেল আমাদের পেটেও লাথি মেরেছে। ফেডারেশন যেন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে। কিংবা তার টাকা পয়সা বন্ধ করে দেয়। তাহলে বুঝবে আমাদের কষ্টটা।' কথাগুলো স্টেডিয়াম চত্বরে ফ্যাগ, ভেপু বিক্রেতা রতন আলীর। গ্রুপ পর্বে সাফ ফুটবলের আমেজ শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। ছড়িয়ে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে মওসুমি ব্যবসায়ীর মাঝেও। শসা, পানি, জুস, পিঠা বিক্রেতা থেকে শুরু করে ফ্যাগ, হেড বেল্ট বিক্রেতা পর্যন্ত। আর টিকিট কালোবাজারিদের ছিল পোয়াবারো। বাংলাদেশ দুই ম্যাচ জয়ের পর নেপালের বিপক্ষে ম্যাচের দিন গ্যালারি ২০ টাকা টিকিটের মূল্য ছিল ১০০ টাকা। তাও হাহাকার। নেপালের বিপক্ষে ড্র কিংবা জয়ী হলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে যেত সেমিফাইনালে। তখন এই ২০ টাকার টিকিট হতো ২০০ টাকা। রতন আলীর কথায়, 'বাংলাদেশ ভুটান ও পাকিস্তানকে হারানোর পর মহল্লায় সমবায় থেকে ৩০ হাজার টাকা লোন নিয়ে ভেপু, পতাকা, পট্টি (মাথার ব্যান্ড) কিনেছি। এখন সেগুলো বিক্রি হচ্ছে না। বাংলাদেশের তো খেলাই নেই। কে কিনবে এগুলো। চকবাজারে ফেরত দিতে গিয়েছিলাম। তারাও নিচ্ছে না। সোহেল যদি ওই ভুল না করত তাহলে এত টেনশন হতো না। এক ঘণ্টায়ই সব বিক্রি হয়ে যেত।' স্টেডিয়াম চত্বরেই পান-সিগারেটের দোকান আছে ময়না বেগমের। উত্তেজনাপূর্ণ কোনো ম্যাচ থাকলে দোকানে পঙ্গু স্বামীকে রেখে নিজেই টিকিট কালোবাজারি করেন। হতাশ তিনিও, 'আমরা তো সবসময় টাকার সন্ধান পাই না। ভালো কোনো ম্যাচ থাকলে দুই-চার পয়সা হয়। তখন যা কামাই হয় বছরে সেটি দিয়ে কয়েকটি দিন ভালো-মন্দ খাই। এবারো সেই রকম আশা করছিলাম। শুনছি গোলকি খারাপ গোল খাইছে। ভালো একটি গোলকিপার নামাইলে আমাদের সাধ পূর্ণ হতো। আনন্দটা মাটি করল ওই গোলকিপার।' দুটি সেমিফাইনাল হলো গতকাল। অথচ আগের ম্যাচের চেয়ে চার ভাগের এক ভাগ দর্শকও নেই। নিজেদের মাটিতে অন্যরা কাপ নিয়ে যাবে সেটি নিজ চোখে দেখতে চাননি বলে অনেক দর্শকই মাঠ মুখো হননি। আজগর নামে একজন জানালেন, 'কী খেলা দেখব। বাংলাদেশের খেলা হলে না হয় পয়সা খরচ করতাম। অন্যের খেলা টিভিতে বসেই দেখব। আবার যদি কখনো বাংলাদেশ খেলে তখন গ্যালারিতে বসে দেখব।'
12
হঠাৎ করেই সুসংবাদটা এল। এশিয়ান কাপের বাছাইপর্বে সরাসরিই সুযোগ করে নিয়েছে বাংলাদেশ। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে চীনে অনুষ্ঠেয় এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের যৌথ বাছাইপর্ব গতরাতে শেষ করল বাংলাদেশ। ৮ ম্যাচে ৬ হার আর ২ ড্র নিয়ে (২ পয়েন্ট) 'ই' গ্রুপে সবশেষ স্থানে জামাল ভূঁইয়ারা। আগের নিয়মানুযায়ী এশিয়ান কাপের বাছাইপর্বে জায়গা করে নিতে প্লে অফ খেলার কথা ছিল বাংলাদেশের। গত এশিয়ান কাপের প্রাক-বাছাইয়ে ভুটানের কাছে হেরেই এশিয়ান কাপের মূল বাছাই পর্ব খেলা হয়নি বাংলাদেশের। এবার বাংলাদেশের সামনে সুযোগ এসে গেল হঠাৎ করেই। , - - ! ../ করোনা পরিস্থিতির কারণে তারা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। সে কারণেই বাছাইপর্বে দলের সংখ্যা এখন ৩৯। বাংলাদেশের অবস্থান এএফসির তালিকায় এ মুহূর্তে ৩৫। সেটি বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্টের ভিত্তিতেই। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে ১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরিই খেলার সুযোগ পাচ্ছে। ১৪ থেকে ৩৫ তম স্থানে থাকা দেশগুলো সরাসরি খেলবে এশিয়ান কাপ বাছাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে ড্রটাই শেষ পর্যন্ত পয়মন্ত প্রমাণিত হয়েছে বাংলাদেশের জন্য। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ খেলতে হবে ৩৬ থেকে ৩৯তম স্থানে থাকা দলগুলোকে। এখান থেকে দুটি বিজয়ী দল যোগ দেবে ১৪ থেকে ৩৫তম স্থানে থাকা দলগুলোর সঙ্গে। আগামী সেপ্টেম্বরে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হবে। ২৪টি দলকে ভাগ করে দেওয়া হবে বিভিন্ন গ্রুপে। বাছাইপর্বে সরাসরি সুযোগ হওয়ায় আরও অন্তত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হলো বাংলাদেশের। সরাসরি এশিয়ান কাপে সুযোগ পাওয়া ১৩টি দেশ সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, চীন, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার । ! ../ সরাসরি এশিয়ান কাপের বাছাইপর্বে সুযোগ পাওয়া ২২ দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, কুয়েত, বাহরাইন, তুর্কমিনিস্তান, জর্ডান, প্যালেস্টাইন, মালয়েশিয়া, ফিলিপাইন, কিরগিজস্তান, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, আফগানিস্তান, হংকং, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, ইয়েমেন, বাংলাদেশ প্লে অফ খেলে বাছাইপর্বে যেতে হবে যে ৪টি দেশকে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীনা তাইপে, গুয়াম
12
এ মাসের শুরুতে বিশ্বনেতারা গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ ২৬) মিলিত হয়েছিলেন। তাঁরা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন। সম্মেলন চলাকালে আমাদের মতো আন্দোলনকর্মীরা দাবি জানিয়েছেন, কার্বন নিঃসরণ বিষয়ে সরকারগুলো যাতে নমনীয় অবস্থান গ্রহণ করে এবং অক্রিয় অবস্থান থেকে সক্রিয় হয়ে ওঠে। সমাপ্তি অধিবেশনে একের পর এক মন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং সম্মিলিত কর্মপন্থা গ্রহণের দাবি জানান। সন্তানসন্ততি এবং ভবিষ্যতের মানবজাতি রক্ষার আহ্বান ছিল তাঁদের কণ্ঠে। মানবজাতির মঙ্গলচিন্তায় চিন্তিত হলেও আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের মতো ধনী দেশগুলো তাদের জীবনযাত্রার বর্তমান মান কমানোর কোনো আগ্রহ দেখায়নি। চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনীতির শক্তিকেন্দ্র দুটিও কয়লা ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ইচ্ছা প্রকাশ করেনি। নিম্ন আয়ের দেশ ও দ্বীপরাষ্ট্রগুলো এতে গভীরভাবে প্রতারিত বোধ করেছে। মালদ্বীপের পরিবেশমন্ত্রীর বক্তব্যে যেটা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। ২০৫০ সালের মধ্যে মালদ্বীপ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। এ শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের মানচিত্র থেকে দেশটির অস্তিত্ব মুছে যেতে পারে। দেশটির মন্ত্রী শানা আমিনাথ কপ ২৬ সম্মেলনের শেষ অধিবেশনে উপস্থিত মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের ঘরবাড়ি পানির সীমানায় রেখে আমরা এখানে আরেকবার আলোচনায় মিলিত হয়েছি। যাদের হাতে বিকল্প আছে, তাদের সিদ্ধান্ত নিতে হবে কত দ্রুত তারা কাজ শুরু করছে। ১ দশমিক ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য হচ্ছে আমাদের জন্য মৃত্যুদণ্ড।' সম্মেলনে ১৪০টির বেশি দেশ এ শতাব্দীর মাঝ নাগাদ কার্বন ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও শোষণ সমান করা বা 'নেট জিরো'র প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে চীন ২০৬০ এবং ভারত ২০৭০ সাল নাগাদ এ লক্ষ্যমাত্রা পূরণের সময়কাল নির্ধারণ করেছে। কিন্তু এই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে দেশগুলো ও বহুজাতিক কোম্পানিগুলোর অবস্থান অস্পষ্ট। গ্লাসগোতে বড় বহুজাতিক থেকে শুরু করে স্থানীয় ছোট কোম্পানিগুলো কে কার আগে নেট জিরো প্রতিশ্রুতি দেবে, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নামে। বিশ্বের দুই হাজারটি বড় বহুজাতিকের পাঁচ ভাগের এক ভাগ সম্মেলনের আগেই এ প্রতিশ্রুতি ঘোষণা দেয়। এটা অনেক বড় ঘটনা বলে মনে হওয়ার কথা। কিন্তু বাস্তবে বিষয়টি একেবারে অন্য রকম। প্রকৃতপক্ষে হাতে গোনা কয়েকটি দেশ ও কোম্পানি কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা তাদের উচ্চাকাঙ্ক্ষা কৌশলপত্রে নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যথাযথ পথরেখা অনুসরণ করেছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে জলবায়ু কৌশলপত্র জনসংযোগ চর্চার বাইরে বেশি কিছু নয়। বহুজাতিক কোম্পানি শেল নেদারল্যান্ডসে 'কার্বন নিরপেক্ষকরণ' বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। বিজ্ঞাপনে তারা দাবি করেছে, ভোক্তারা পেট্রলপাম্প থেকে তেল কেনার সময় এক ইউরো সেন্ট বেশি খরচ করলেই কার্বন নিঃসরণে ভারসাম্য তারা আনতে পারবে। আমার মনে হয়, এটা মধ্যযুগে চার্চ যে পাপ স্খালন করত, সেটারই আধুনিক সংস্করণ। কিন্তু এখানে পাপীদের বদলে দূষণকারীরা তাদের দোষের জন্য প্রতীকী টাকা দিচ্ছে, কিন্তু তাদের ধ্বংসাত্মক আচরণে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনছে না। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাচ বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা শেলকে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এ ধরনের অসংগত দাবি শুধু শেল করছে না। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো তাদের তেল ও গ্যাস বিপণনের জন্য কার্বন নিরপেক্ষকরণের এ ধরনের দাবি তুলছে। 'কার্বন মার্কেট ওয়াচ' নামে একটা অনুসন্ধানকারী সংস্থা সাম্প্রতিক এক জরিপে দেখিয়েছে, সবুজায়নের নামে তেল ও গ্যাস কোম্পানিগুলো এ রকম নির্লজ্জ দাবি সামনে আনছে। যারা অভ্যস্ত নয়, তাদের কানে নেট জিরো শব্দটা জিরোর মতোই শোনাবে। নেট জিরো এমন ধারণা দেয় যে কার্বন নিঃসরণ পুরোপুরি বন্ধ হবে। কিন্তু এখানে শুভংকরের ফাঁকি রয়ে গেছে। নেট জিরো করার একটা প্রধান উপায় গাছ লাগানো। আমরা যদি গাছ রোপণ করে কার্বন নিরপেক্ষকরণ করতে চাই, তাহলে বিশ্বে চার বিলিয়ন একর নতুন বনভূমি সৃজন করতে হবে। এ পরিমাণ বনভূমি সৃজনের জন্য পাঁচটা ভারতের সমান ভূমি দরকার। অথবা পৃথিবীতে এখন যে পরিমাণ চাষযোগ্য জমি আছে, তার সবটাই প্রয়োজন। এটা করতে গেলে গণ-অনাহার, যেমন অনিবার্য আবার বিষয়টি অবাস্তব ও অসম্ভব। প্রকৃতপক্ষে কার্বন নিরপেক্ষকরণ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে পৃথিবীর মতো আরেকটি পৃথিবী লাগবে। এই 'নেট জিরো' ধারণাটি বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করছে। জলবায়ু পরিবর্তনকে যেসব দেশ সত্যিই গুরুত্ব দিচ্ছে, তারা তাদের পরিকল্পনায় কার্বন নিঃসরণ ৯০ শতাংশ বন্ধ ও ১০ শতাংশ নিরপেক্ষকরণের কথা বলছে। কিন্তু অন্য দেশ ও জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো ৯০ শতাংশ নিরপেক্ষকরণ ও ১০ শতাংশ নিঃসরণ বন্ধের কথা বলছে।আরও ভয়াবহ বিষয় হচ্ছে, কার্বন নিঃসরণের প্রকৃত পরিমাণটা দেশগুলো জানাচ্ছে না। ওয়াশিংটন পোস্টের নতুন এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কার্বন নিঃসরণের প্রকৃত পরিমাণ দেশগুলো যে পরিমাণের কথা বলছে, তার চেয়ে বছরে ১৩ দশমিক ৩ বিলিয়ন টন বেশি। এই পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে গেলে ৩০০ কোটি গাড়ি চলাচল বন্ধ করে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে গেলে আমাদের অবশ্যই 'নেট জিরো' নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। খালেদ দিয়াব সাংবাদিক ও লেখকআল-জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ
8
মাদারীপুর থেকে বিলীন হয়েছে ৩৭ হাজার খেজুরগাছ। এমন তথ্যই দিয়েছে মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খেজুরগাছ বিলীন হওয়ার পেছনে জ্বালানির জন্য নির্বিচারে গাছ কাটা, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ, আবাদি জমিতে বসতভিটা ও ইট ভাটার কারণকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। ফলে আগের মতো আর গাছি বা শিয়ালদের রস সংগ্রহ করতে দেখা যায় না। তারাও পেশা পাল্টে নিচ্ছেন।মাদারীপুর সদরের বেশ কয়েকটি গ্রাম ঘুরে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে পুরো শীত মৌসুমে থাকত খেজুরগাছের কদর। কিন্তু এখন শীত মৌসুমেও দেখা মিলছে না গাছিদের।সদর উপজেলার চরগোন্দ্রিপুর গ্রামের ৩০ বছর ধরে খেজুরগাছ কাটা বাবুল শিকদারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, 'আগে আমাদের অনেক খেজুরগাছ ছিল কিন্তু এখন আছে মাত্র ১০টা। অনেক গাছ মরে গেছে। এখন মাত্র তিনটি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করি। আর অন্যের কিছু গাছ কেটে কোনো রকম চলে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের সন্তানেরা হয়তো এই পেশায় থাকবে না।'সদর উপজেলার কুনিয়ার গাছি জাহাঙ্গীর শরীফ বলেন, '৪০ বছর ধরে খেজুরের গাছ থকে রস সংগ্রহের কাজ করছি, আগে প্রচুর পরিমাণে রস সংগ্রহ করতাম। পুরো শীতের মৌসুম কাটতো খেজুরগাছ নিয়ে। এখন মাত্র ২০-৩০টি গাছ নিয়েই আছি। খেজুর রস ও গুড়ের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও গাছ না থাকায় সরবরাহ সম্ভব হচ্ছে না। ইটভাটা মালিকেরা খেজুরগাছ কিনে নিয়ে যাচ্ছে। আবার অনেক সময় গাছ মরেও যাচ্ছে।'মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, '১০ বছর আগে মাদারীপুর জেলায় ৭৫ হেক্টর জমিতে ৮৪ হাজার ৯৮৫টি খেজুরগাছ ছিল। বর্তমানে ৪৫ হেক্টর জমিতে ৪৭ হাজার ৭৩১টি খেজুর গাছ রয়েছে।'তিনি বলেন, 'খেজুরগাছ না কাটার জন্য আমরা জনগণকে সচেতন করছি। মাঠ পর্যায়ে আমাদের অভিযানও চলে। ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ। কেউ যদি আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে অনুরোধ করা হয়েছে।'
6
বৌ-ভাত অনুষ্ঠানে হামলা চালিয়ে নববধূকে উঠিয়ে আনার চেষ্ঠাকারী সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এদিকে, শুক্রবার বিয়েবাড়িতে হামলার সময় ঘটনাস্থল থেকে গ্রেফতার ছাত্রলীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, সংগঠনের শৃঙ্খলা বিনষ্ট করার কারণে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় জেলার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইসমাইলের নেতৃত্বে নববধূকে তুলে নেয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনায় জড়িত সবাই ছাত্রলীগের নেতাকর্মী। স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার সূর্যপুর গ্রামের জাকির ফরাজীর মেয়ে ফাতেমা আক্তারের (১৯) সাথে ১ ফেব্রুয়ারি একই উপজেলার সাহারপাড় গ্রামের মো. ইউনুছের ছেলে ছিদ্দিকুর রহমানের (২৫) বিয়ে হয়। শুক্রবার বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আড়াইটার দিকে নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইসমাইলের নেতৃত্বে ২৫-৩০ নেতাকর্মী অনুষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়। তারা অনুষ্ঠানের লোকজনকে মারধর করে নববধূকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। ওই সময় ছাত্রলীগ নেতা ইসমাইল ও ছাত্রলীগ নেতা সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি দিয়ে জাফর হোসেন (১৮), সজিব পাল (১৮), কাউছার আহম্মেদ (২০), আলী হোসেন (২০), মেহেদী হাসান (১৮), মো. আলম (২২) ও নাইদুল ইসলামকে (১৮) পুলিশে সোপর্দ করে। নববধূর বাবা জাকির ফরাজী বলেন, ফাতেমা আক্তার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় ছাত্রলীগ নেতা ইসমাইল প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ১ ফেব্রুয়ারি ফাতেমার বিয়ের খবর পেয়ে একাধিকবার হুমকি দেয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি আমি। এরপরও দলীয় নেতাকর্মী নিয়ে বিয়েবাড়িতে হামলা চালায় ইসমাইল। দেবিদ্বার থানা পুলিশের ওসি জহিরুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত সাতজন ছাড়াও হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগ নেতা ইসমাইল ও তার সহযোগী সাকিবসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন করে শনিবার আদালতে পাঠানো হয়। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাদের রিমান্ড শুনানি হবে।
6
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবাহনী লিমিটেডের পরিচালক ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে সম্মানসূচক সদস্যপদ (অনারারি মেম্বারশীপ) প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন- বিএসপিএ। সদস্যপদ সাদরে গ্রহণ করে এই ক্রীড়া সংগঠক বিএসপিএকে ক্রীড়াঙ্গনে আরও ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বিএসপিএ'র দুই সাবেক সভাপতি হাসান উল্লাহ খান রানা ও জনাব মোস্তফা মামুন। এরপর তিনি ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থা নিয়ে আলাপ করেন বিএসপিএ কর্মকর্তাদের সঙ্গে। বিডি প্রতিদিন/আরাফাত
0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র নায়ক ফেরদৌস। গত শনিবার তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক (কালচারাল সেক্রেটারি) নির্বাচন করা হয়। ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। ফেরদৌস বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো দায়িত্ব পেলে যেমন নিজেকে সম্মানিত মনে করতাম, এখনো তেমনই মনে হচ্ছে। চেষ্টা করব আমার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করার।'ফেরদৌসের হাতে রয়েছে অনুদানের সাতটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে 'মানিকের লাল কাঁকড়া', 'ক্ষমা নেই', 'দামপাড়া', ' ১৯৭১ সেইসব দিন', 'রাসেলের জন্য অপেক্ষা', 'মাইক', 'বিউটি সার্কাস'। বর্তমানে নতুন সিনেমার শুটিং করছেন গাজীপুরে। ফেরদৌস জানান, ১১ জুন পর্যন্ত এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাঁকে। কিন্তু আজ তাঁর জন্মদিন। বছরের এই দিনটাতে তিনি কর্মবিরতিতে থাকেন। এই দিনটি বরাদ্দ থাকে শুধুই পরিবারের সদস্যদের জন্য। তাই শুটিং থেকে গতকাল রাতেই বাসায় ফিরেছেন ফেরদৌস।দুই মেয়ের পরিকল্পনায় এরই মধ্যে শুরুও হয়েছে সারপ্রাইজ বার্থ ডে। ফেরদৌস বলেন, 'জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটানোর চেষ্টা করি। আমার দুই মেয়ে আমার জন্মদিনকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা করে। আর এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। তাই এবার আনন্দ আর পরিকল্পনা একটু বেশি। আমি বুঝতে পারি কী কী হতে যাচ্ছে। কিন্তু ওদের তা বুঝতে দিই না। ওদের আনন্দটুকুই আমার কাছে ভীষণ ভালো লাগার।'ফেরদৌস জানান, শিগগিরই তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত 'গাঙচিল' সিনেমার গানের শুটিংয়ে অংশ নেবেন। এই সিনেমার ডাবিং আগেই শেষ হয়েছিল। এখন কিছু প্যাচওয়ার্ক বাকি। উপস্থাপনায়ও অনবদ্য ফেরদৌস। সিনেমার পাশাপাশি নিয়মিত উপস্থাপনা করেন তিনি।
6
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহ্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। জনপদের ফসলি জমিতে কেবল বোরো ধানের চাষ হয়। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে।শীত, বর্ষাসহ সব ঋতুতেই এই জনপদে অনেক পাখি বসবাস করে। শীতকালে আমাদের বিল নামে দুটি বিলে প্রচুর পরিযায়ী (অতিথি) পাখির আগমন ঘটে। পরিযায়ী পাখি ছাড়াও সারা বছর এ গ্রাম কোকিলের কুহুতান, শালিকের ঝাঁক, ময়না ও দোয়েলের কিচিরমিচির শব্দে মুখর থাকে।সরেজমিন দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দুটি বিল। বিল দুটি আমাদের বিল নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরো ধানের চাষ হয়। এক যুগ ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হচ্ছে না। শীত আসা শুরু হলে এ দুটি বিলে আসতে শুরু করে হাজারো পরিযায়ী পাখি। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এসব পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।পাখির কিচিরমিচির শব্দ আর কাছ থেকে পরিযায়ী পাখির কলকাকলি শুনতে এখানে আসে অনেক মানুষ। সকাল ১০টার পর থেকে পাখির সংখ্যা বাড়তে থাকে। বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। ইতিমধ্যে জমির ফসলের সবুজে ভরে উঠেছে বিলের চারপাশ। সবুজের মাঝে আমাদের বিলে পরিযায়ী পাখিগুলো দেখতে সুন্দর লাগে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, পরিযায়ী পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে আমাদের বিলে। এদের সঠিকভাবে বেঁচে থাকার জন্য গ্রামের মানুষকে সব সময় পরামর্শ দেওয়া হয়। কোনো শিকারি পাখিগুলোকে যেন শিকার করতে না পারে, সে জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।সাখাওয়াত হোসেন আরও বলেন, প্রতিদিন হাজারো মানুষ পরিযায়ী পাখি দেখতে ও তাদের কলকাকলি শুনতে এখানে আসেন। পাখিরা গ্রামে এসে ঝাঁক বেঁধে থাকে বলে গ্রামের সৌন্দর্যবর্ধন হচ্ছে।
6
আমতলী উপজেলার সাতটি অবৈধ ড্রাম চিমনির ইটভাটাকে রোববার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেন আদালত। কিন্তু এর প্রায় এক ঘণ্টা পরই মালিকেরা আবার ভাটাগুলো চালু করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা শিগগির ওই সাতটি ইটভাটাকে স্থায়ী বন্ধের দাবি জানিয়েছেন ।উপজেলায় এডিবি, মৃধা, ফাইভ স্টার, এমকেএস, এইচআরটি, এসএসবি ও এমসিকে নামের সাতটি ড্রাম চিমনির ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। গত রোববার ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক পরিদর্শন করেন। প্রত্যেক ইটভাটাকে দুই লাখ টাকা করে জরিমানা করেন। ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পরে আবার মালিকেরা ইটভাটাগুলো চালু করেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম বলেন, 'ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে সাতটি ইটভাটাকে জরিমানা করে বন্ধ করে দিয়েছেন। সেগুলো আবার চালু করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
6
এনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।গতকাল সোমবার বেলা ১১টায় শহরের নিমতলা প্রেসক্লাবের সামনে অধ্যাপক মো. মঞ্জরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ আলহাজ রেজিনা ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকসেদ আলী মঙ্গলিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. আব্দুর রহিম প্রমুখ।
6
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন প্ল্যান শুরু হয়ে গেছে। টেন্ডারবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের আর রক্ষা নেই। তারা কে কোন দলের, কে কত বড় নেতা, সেদিকে দেখার সুযোগ নেই। তাদের সঙ্গে কোনো আপস নেই। তাদের কোনো ছাড় নেই। অবৈধ দখলদার যে-ই হোক, শেখ হাসিনার সরকার তাদের বিরুদ্ধে কঠোর।' আজ রোববার দুপুরে কক্সবাজারে জেলা পর্যায়ে সরকারি অফিসপ্রধান ও স্থানীয় সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসনের এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'যাঁরা অপকর্ম করছেন, তাঁরা আরেক দল থেকে আসা লোক-এই কথা আমি বলব না। কারণ, তাঁরা দলের (আওয়ামী লীগ) লোক হিসেবে অপকর্ম করেছেন। আর আমরা ব্যবস্থা নিয়েছি। বিরোধী দলটি (বিএনপি) দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তবে তারা কোনো দিন নিজেদের দলের চিহ্নিত সন্ত্রাসী, দাগি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। হাওয়া ভবন তার প্রমাণ।' ওবায়দুল কাদের বলেন, যাদের সময়ে দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারাও সরকারের দুর্নীতি বিষয়ে কথা বলে। সরকার দলের নেতা-কর্মীদের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকারপ্রধান শূন্যসহনশীলতা নিয়ে সারা দেশে শুদ্ধি অভিযানের নির্দেশ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কয়েক দিনে অনেক বেড়ে গেছে। জনপ্রিয়তা দেখেই রাজনীতিতে ব্যর্থ দলটির (বিএনপি) গাত্রদাহ হচ্ছে। বিএনপির তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভালো কথা নয়, ভালো কাজের মূল্যায়ন করতে হবে। আগে আয়নায় নিজেদের চেহারা দেখার অনুরোধ জানিয়ে তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, গত ১০ বছরে ১০টি মিনিট যারা রাজপথে থাকতে পারেনি, দলীয় প্রধানকে কারামুক্ত করার জন্য দেড় বছরে দেড় মিনিট যারা রাস্তায় দাঁড়াতে পারেনি, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাদের মুখে দুর্নীতির বক্তব্য 'ভূতের মুখে রাম নাম' ছাড়া কিছুই না। উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'আপনারা সরকারি কর্মকর্তা। আপনাদের আওয়ামী লীগ করার দরকার নেই। প্রশাসনের লোকজন সততার সঙ্গে ইতিবাচক ও নিরপেক্ষভাবে কাজ করুন, তাতেই আওয়ামী লীগ সরকার খুশি। আপনার শুনবেন সরকারপ্রধান শেখ হাসিনার কথা, তিনি কখন কী মেসেজ দিচ্ছেন।' জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বরিশালের সাংসদ পঙ্কজ দেবনাথ।
9
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাঙকুল পাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ভৈরব উপজেলার তিয়ারের চর গ্রামের লুৎফুর রহমানের ছেলে টমি (৬), ভৈরবের গজারিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে ফয়সাল (৮), কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে বারিক মিয়া (৪০) ও অজ্ঞাতনামা একজন। বিডি-প্রতিদিন/শফিক
6
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ ও দাঙ্গার সময় দুজনকে গুলি করে হত্যার মামলা থেকে খালাস পেয়েছেন মার্কিন কিশোর কাইল রিটেনহাউস। গত বছরের এ ঘটনায় আটক হওয়া কাইলকে গতকাল শুক্রবার খালাস দিয়েছেন দেশটির আদালত।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহের ট্রায়ালে রিটেনহাউস সাক্ষ্য দেয়-তাঁর ওপর আক্রমণের পর আত্মরক্ষার জন্য সে এ আর-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে দুজনকে গুলি করে হত্যা করেছে এবং একজনকে আহত করেছে। এর পরেও ঘটনার সময় ১৭ বছর বয়সী শিশু হওয়ার কারণে তাঁকে খালাস দেন আদালত। আদালতে রায় পড়ার সঙ্গে তিনি কেঁদে ওঠেন এবং আদালত থেকে বেরিয়ে যাওয়ার আগে তাঁর আইনজীবীকে জড়িয়ে ধরেন।রায়ে আদালত বলেছেন, উইসকনসিনের কেনোশাতে ২০২০ সালের আগস্টে সংঘটিত গুলি থেকে উদ্ভূত অন্যান্য অভিযোগের জন্য ১৮ বছর বয়সী রিটেনহাউস দোষী নন। প্রসিকিউটরেরা তাঁর আত্মরক্ষার দাবিটি খারিজ করে বলেছেন, তখনকার ১৭ বছর বয়সী রিটেনহাউসকে কেনোশাতে বিক্ষোভের রাতে গুলি করতে 'উত্তেজিত করা হয়েছিল'। চার দিন ধরে মোট ২৬ ঘণ্টা আলোচনার পরে দেওয়া রায়ে জুরি বোর্ড তাঁকে খালাস দেন।এদিকে, রিটেনহাউসের খালাস সংক্রান্ত রায়ের পরে কেনোশা কোর্ট হাউসের বাইরে বিক্ষিপ্তভাবে তাঁর সমর্থকদের উল্লাস ও করতালি শোনা যায়। তবে বেশ কিছু বিরোধীরা ঢোল পিটিয়ে চারদিকে মিছিল করে এবং স্লোগান দিতে থাকে, 'দোষী, দোষী, পুরো সিস্টেমই নরকের মতো দোষী'।এরই মধ্যে এ রায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। বাইডেন বলেন, 'যদিও কেনোশার রায়ে অনেক মার্কিনি ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন বোধ করবে; যার মধ্যে আমিও আছি। তবে আমাদের অবশ্যই মানতে হবে যে, আদালত রায় দিয়েছেন। একটি বিবৃতিতে এ মত প্রকাশের পরে তিনি বলেন, 'আমি সবাইকে শান্তিপূর্ণভাবে, আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মতামত প্রকাশের আহ্বান জানাই।'ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ থেকে উদ্ভূত আন্দোলনে এ ঘটনা ঘটেছিল। গত বছর দেশব্যাপী এ আন্দোলন ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রেও জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়ে; প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায় অনেককে।
3
করোনায় কর্মহীন ও আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ে প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সম্পাদক শিরীন আখতার তার বক্তব্যে সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর সংগ্রামী, আত্মত্যাগী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সমাজতন্ত্রের লক্ষ্যে সংগ্রাম এগিয়ে নেয়ার পথেই দুর্নীতি, লুটপাট, বৈষম্য, মৌলবাদ, জঙ্গিবাদ ও সম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধ, রোগীদের চিকিৎসা-অক্সিজেন, করোনায় কর্মহীন-আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, একজন মানুষও যেন না খেয়ে থাকে তা সরকারকেই নিশ্চিত করতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম।
6
প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা পেলে চলতি মৌসুমে আগৈলঝাড়া উপজেলায় বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় ইতিমধ্যে আগাম রোপিত বোরো ধান কাটা শুরু হয়েছে।আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৮১৮ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ করা হয়েছে।তবে ৯ হাজার ৮২৭ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হেক্টর বেশি। উপজেলা কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রানির্ধারণ করেছে ৪৮ হাজার ১৪৮ মেট্রিক টন চাল।খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫-৬ দিন থেকে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। ফলে কৃষক পরিবারের সদস্যরা এখন মহাব্যস্ত। হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব নিয়েও আতঙ্কে কৃষকেরা।হাবুল সরদার, রহমান আকন, আলাম সিকদার জানান, বোরো জমিতে এবার পোকার আক্রমণ তেমন ছিল না। সময়মতো সার, বীজ ও সেচকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করায় গত কয়েক বছরের মতো এবারও বোরো ধানের বাম্পার ফলন ফলেছে।উপজেলার অনেক বোরো চাষি জানিয়েছেন, গুটি ইউরিয়া সার প্রয়োগের মাধ্যমে আগাম সুগন্ধি লাল তীর ধানের চাষ করে তাঁরা প্রতি শতকে দেড় মণ ধান ফলন পেয়েছেন। নমুনা কর্তনের পর এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লাল তীর ধান চাষে হেক্টর প্রতি ৭ মেট্রিক টনেরও বেশি ফলন ঘোষণা করা হয়েছে। যা গত বছরে তুলনায় অনেক বেশি।অপর দিকে উপজেলার জোবারপাড় গ্রামের কৃষক জগদীশ বৈরাগীর বোরো খেতের ব্রি ধান-৫৯ কর্তন করে কৃষক মাঠ দিবস পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। তিনি জানান, চলতি মৌসুমে ব্রি-৫৯ ধানের ফলন হয়েছে প্রতি হেক্টরে ৭ দশমিক ২ মেট্রিক টন।তিনি আরও বলেন, চলতি মৌসুমে সর্বত্র বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কোথাও কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে চলতি বছর বোরো ধানের রেকর্ড পরিমাণ উৎপাদন হবে বলেও তিনি আশা করছেন। বোরো ধান ৮০ ভাগ পাকলেই কেটে ফেলার জন্যও কৃষকদের পরামর্শ দিয়েছেন তিনি। না হয় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।
6
লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জাফর আহাম্মদ চৌকিদারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে।গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।সদস্য প্রার্থী তাজল ইসলাম বলেন, 'কয়েক দিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাফর আহাম্মদ চৌকিদার ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে যাই। বুধবার রাত প্রায় ১০টার দিকে আমার ভাই মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলে। এ ছাড়া হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।'অভিযোগের বিষয়ে জাফর আহাম্মদ চৌকিদার বলেন, 'কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাঁকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি।'হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিমুল বড়ুয়া বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'উল্লেখ্য, ২৮ নভেম্বর রায়পুরের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
6
অনেকেই তাকে চেনেন রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ নামে। টেলিভিশনের বিভিন্ন টকশোতে নানা নীতিবাক্য বলায় সারাদেশের সাধারণ মানুষের কাছেও তার চেহারা পরিচিত খানিকটা। 'সমীহ করা' এই লোকটা নিজের আরও কিছু নাম ব্যবহার করেন নানা জায়গায়। সর্বসাকল্যে স্কুলের গণ্ডি পেরোনো এই ব্যক্তি কখনও নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা বলে পরিচয় দেন। কখনও নিজেকে সচিব, মেজর বা কর্নেল বলেও দাবি করেন। মোবাইল ফোনের ফটো গ্যালারিতে সংরক্ষিত ছবিতে প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিজেকে দেখিয়ে নিজের প্রভাব জানান দেন কখনও কখনও। তার মালিকানাধীন হাসপাতালের গেটেও সেসব ছবি টাঙানো থাকত বড় করে। বারবার নাম পাল্টানোর নেপথ্যে অপকর্ম আর প্রতারণাকে বৈধ করাই ছিল রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের উদ্দেশ্য। প্রতারণার মাধ্যমে তিনি দুটি হাসপাতালের মালিক, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ পাঁচটি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। এতদিন মানুষ তাকে সমাজের প্রভাবশালী আর সম্মানিত ব্যক্তি হিসেবে জানলেও রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের পর বেরিয়ে আসছে সাহেদের নানা কুকীর্তির কাহিনি। প্রশ্ন উঠেছে, বহুরূপী এই প্রতারককে নেপথ্যে থেকে কারা দীর্ঘ দিন ধরে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিলেন? কাদের কারণে বারবার অপকর্ম করেও পার পেয়েছেন তিনি? জেল থেকেও বেরিয়ে কী করে আবারও জড়িয়েছেন একই ধরনের প্রতারণায়? এত মামলা আর অভিযোগ নিয়ে প্রতারক সাহেদ সমাজের মূল স্রোতধারায় যেভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা করেছেন এবং করোনা হাসপাতাল হিসেবে নিজের প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করেছেন, তাতে পর্যবেক্ষকরাও বিস্মিত। কেপিআইভুক্ত এলাকার তার যাতায়াত ছিল প্রায় নিয়মিত। গত সোমবার থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। বিনামূল্যে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি থাকলেও র্যাবের অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অন্তত ছয় হাজার মানুষকে করোনা টেস্টের ভুয়া সনদ দিয়েছে। অনুমোদন না থাকলেও রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ বাসায় গিয়ে করোনা নমুনা সংগ্রহ করে তা ফেলে দিয়ে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া পজিটিভ ও নেগেটিভ রিপোর্ট তৈরি করে আসছিল। উত্তরায় অবস্থিত এই হাসপাতালটির পাশাপাশি মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালেও অভিন্ন চিত্র পায় র্যাবে। এরপর রোগী সরিয়ে দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রিজেন্ট হাসপাতালের অনুমোদনই ছয় বছর আগে শেষ হয়ে গেছে। এরপর প্রতারণা করে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কভিড রোগীদের চিকিৎসার জন্য চুক্তি করেন হাসপাতালের মালিক সাহেদ। তিনি বলেন, ভাড়া করা ভবনে স্থাপিত রিজেন্টের অবকাঠামো যেমন হাসপাতালের মতো নয়, তেমনি সেখানকার আইসিইউও ছিল নামকাওয়াস্তে। আইসিইউর নূ্যনতম সরঞ্জাম বা সুবিধাও ছিল না সেখানে। নোংরা কক্ষে পাওয়া গেছে কাঁথা-বালিশ। এমনকি হাসপাতালের ল্যাবের ফ্রিজে কাঁচা মাছ সংরক্ষিত ছিল। সাহেদ প্রভাব খাটিয়ে হাসপাতাল ভবনের মালিকদেরও ঠিকমতো ভাড়া পরিশোধ করতেন না। ভাড়া চাইলে উল্টো হুমকি দিতেন। নাম পাল্টে প্রতারণা : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান হিসেবে নিজের ওয়েবসাইটে তিনি নাম লিখেছেন মো. সাহেদ। হাসপাতালের নথিতেও তাই। 'নতুন কাগজ' নামে একটি দৈনিক পত্রিকারও 'সম্পাদক' এবং প্রকাশকও স্কুল পাস মো. সাহেদ। কিন্তু পত্রিকাটির নামে সরকারি অ্যাক্রিডিটেশন কার্ডে তিনি নাম ব্যবহার করেছেন মোহাম্মদ সাহেদ। তথ্য অধিদপ্তরের অস্থায়ী এই কার্ড নম্বর-৬৮৪৫। তবে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান হিসেবে ওয়েবসাইটে দেওয়া তার স্বাক্ষরের সঙ্গে অ্যাক্রিডিটেশন কার্ডের স্বাক্ষরে নূ্যনতম মিল নেই! আবার জাতীয় পরিচয়পত্রে তার নাম মো. শাহেদ করিম, বাবার নাম সিরাজুল করিম, মা সুফিয়া করিম। তার বাড়ি সাতক্ষীরায়। ঢাকায় লালবাগে থাকেন। সূত্র বলছে, তিনি দুটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতেন। এ তো গেল তার কাগজপত্রের নাম।প্রতারণা করতে গিয়ে সাহেদ নিজেকে কখনও মেজর ইফতেকার আহম্মেদ চৌধুরী, কর্নেল ইফতেকার আহম্মেদ চৌধুরী, আবার কখনও কখনও মেজর শাহেদ করিম হিসেবে পরিচয় দিতেন। র্যাব সদস্যরা রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সোমবার থেকে পলাতক তিনি। তার বিরুদ্ধে মামলাও করেছে র্যাব। নিম্নবিত্ত পরিবার থেকে শত শত কোটি টাকার মালিক তিনি! রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে দাবি করতেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন তিনি। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক শাম্মী আহমেদ বলেছেন, 'সাহেদ করিম কমিটির সদস্য নন।' সূত্র বলছে, সাহেদের অপকর্মের হাতেখড়ি চারদলীয় জোট সরকারের আমলে। ওই সময়ে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী মীর কাসেম আলী এবং তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। মামুনের হাত ধরে হাওয়া ভবন পর্যন্ত পৌঁছে যান এই প্রতারক। এরপর প্রতারণার নানা ব্যবসা খুলে বসেন তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামুনের সঙ্গেই জেলে যেতে হয় তাকে। জেল থেকে বেরিয়ে ভোল পাল্টে আওয়ামী লীগের নেতা পরিচয়ে চালাতে থাকেন অপকর্ম। এভাবে হয়ে যান শত শত কোটি টাকার মালিক। দায়িত্বশীল সূত্র বলছে, তিনি বীরদর্পে সচিবালয়ে ঘুরে বেড়াতেন। সচিব থেকে শুরু করে বড় কর্তাদের অফিসে দাপটের সঙ্গে কথা বলতেন। পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র বলছে, ওই ব্যক্তি কয়েক বছর আগে পুলিশ সদর দপ্তরে নানা পরিচয়ে নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে ঘোরাঘুরি করতেন। এমএলএম প্রতারণা : জেল থেকে বেরিয়ে সাহেদ ২০১১ সালে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নিয়ে 'বিডিএস ক্লিক ওয়ান' নামে এমএলএম ব্যবসা শুরু করেন। পরে গ্রাহকের অন্তত ৫০০ কোটি টাকা নিয়ে চম্পট দেন। মেজর ইফতেখার করিম চৌধুরী নামে ওই প্রতারণা করেন তিনি। প্রতারণার শিকার লোকজন তাকে খুঁজতে শুরু করলে তিনি ভারতে পালিয়ে যান। ওই ঘটনায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় কয়েকটি মামলা হয়। গোপনে দেশে ফিরে মামলাগুলোয় জামিন নিয়ে আবার শুরু করেন একই ব্যবসা। এরপর একে একে রিজেন্ট হসপিটাল লিমিটেড (মিরপুর), রিজেন্ট হসপিটাল লিমিটেড (উত্তরা), ঢাকা সেন্ট্রাল কলেজ, রিজেন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হোটেল মিলিনার মালিক হন সাহেদ। সবশেষে দেশে চলমান করোনা দুর্যোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা আর টেস্ট নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেন। অন্তত ৩২টি মামলা : সাহেদের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন থানায় অন্তত ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে বিডিএস কুরিয়ার সার্ভিসে চাকরির নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার কারণে উত্তরা থানায় হয়েছে আটটি মামলা। মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের বিমানবন্দর শাখা থেকে অবসরপ্রাপ্ত কর্নেল পরিচয় দিয়ে তিন কোটি টাকা ঋণ নেন তিনি। এ ঘটনাতেও তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ছাড়া অনুমোদনহীন 'আরকেসিএস মাইক্রোক্রেডিট ও কর্মসংস্থান সোসাইটি' খুলে ১২টি শাখার মাধ্যমে হাজার হাজার সদস্যদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন সাহেদ। এর আগে উত্তরার ৪, ৭ ও ১৩ নম্বর সেক্টরে ভুয়া শিপিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। নিজের অপকর্ম চালাতে ছিল তার বিশাল ক্যাডার বাহিনী। থানা পুলিশ থেকে শুরু করে প্রভাবশালীদের সঙ্গে সখ্য গড়ে নিজের সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেন তিনি। চলাফেরা করতেন ফ্লাগস্ট্যান্ড আর ভিআইপি হর্নযুক্ত গাড়িতে। সবসময় থাকত অস্ত্রধারী দেহরক্ষী। সাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএস পূর্বাচল প্রজেক্টে বালু সরবরাহের কাজ পেয়েছিলেন ফেনীর জুলফিকার আলী। তিনি জানান, সিলেট থেকে বালু সরবরাহের পর তার পাওনা ৪২ লাখ ৫৭ হাজার ৫৫৯ টাকা সাহেদ পরিশোধ করেনি। টাকা চাইলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় জিডি করেন তিনি। মৃত্যুর ভয়ে এখনও পালিয়ে থাকেন জুলফিকার।র্যাবে-১-এর অধিনায়ক লে. কর্নেল সাফিউল্লাহ বুলবুল জানিয়েছেন, রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা ও টেস্টের নামে প্রতারণার ঘটনায় মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সাহেদকে গ্রেপ্তার করা গেলে অনেক তথ্য বেরিয়ে আসবে।
6
হবিগঞ্জের মাধবপুরে ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা নিয়ে পালিয়ে যাবার সময় ৩ ভুয়া ডিবি পুলিশ কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার (১৬ আগস্ট) দুপুরে মনতলা রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল চাদপুর জেলার মদনা উপজেলার মিনা গাজীর ছেলে মিন্টু মিয়া ওরফে মিটু (৪০) , মাদারিপুর জেলার কালকিনি উপজেলার জয়নাল মৃদার ছেলে মিজান মিয়া(২৬) , শরিয়তপুর এলাকার আব্দুস সামাদ মাষ্টারের ছেলে জহির মিয়া (৪২) । এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাপ , প্রাইভেটকার , নগদ ২ লক্ষ ২ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামপুর এলাকার কাজী রাসেল নামে এক ব্যাক্তি মাধবপুর পূবালি ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা নিয়ে বাস যোগে বাড়িতে যাবার সময় ৪ ব্যাক্তি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় পুলিশের পরিচয় দিয়ে বাস থামিয়ে তার কাছ থেকে টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর মনতলা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল কাইয়াম মনতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশের ব্যবহৃত প্রাইভেটকার আটক করে ৩ জন কে গ্রেপ্তার করে। এ সময় তাদরে এক সঙ্গী পালিয়ে যায়।
6
রাজধানীর কুর্মিটোলায় রাস্তার পাশে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেলের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। সেখানে তিনি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে আাসমিকে দেখলে চিনতে পারবে।" রবিবার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই তরুণী। কুর্মিটোলায় বাস থেকে নামার পরপরই তিনি আক্রান্ত হন। মুখ চেপে ধরে তাকে তুলে সড়কের পাশে নিয়ে ধর্ষণ করা হয়। সেদিন গভীর রাতে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
কড়া নিরাপত্তার মধ্যে রোববার ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। মাত্র তিনদিন আগেই দেশটিতে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবারের সেই হামলার পর ফ্রান্সজুড়ে ৫০ হাজার পুলিশ এবং সাত হাজার সেনাসদস্য মোতায়েন করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনের প্রথম ধাপে ১১ জন প্রার্থী লড়াই করছেন। পশ্চিমা বিশ্বে সম্প্রতি অন্যান্য বেশ কিছু নির্বাচনের মত এটিও আলোচিত হচ্ছে, কারণ এখানেও উদারপন্থী নীতি এবং মূলধারার রাজনীতির প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। শীর্ষ প্রার্থীদের মধ্যে উগ্র-বামপন্থী থেকে উগ্র-ডানপন্থী মতবাদের প্রার্থী রয়েছেন। প্রথম ধাপের ফলাফলে সবচেয়ে এগিয়ে থাকা দুজন প্রার্থীকে নিয়ে ১৫ দিন পর আবারো ভোট হবে। ১১ জন প্রার্থীর মধ্যে চারজন কিছুটা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরা হলেন- রক্ষণশীল প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন, উগ্র-ডানপন্থী মারি লে পেন, উদার মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন এবং উগ্র-বামপন্থী জঁ-লুক মেলেশন। প্রার্থীরা ফ্রান্সে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। ইউরোপ, অভিবাসন এবং ফরাসী পরচিয় নিয়ে তাদের প্রত্যেকের চিন্তা-ভাবনা নাটকীয়ভাবে আলাদা। তবে ইস্যু হিসেবে সাধারণ ফরাসীদের কাছে অর্থনীতি এবং কর্মসংস্থান বেশি প্রাধান্য পাচ্ছে। প্রসঙ্গত, ফ্রান্সে অন্যান্য অভিবাসীদের মত বাংলাদেশি অভিবাসীরা প্রথাগতভাবে বামপন্থীদেরই ভোট দেয়।
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তার প্রথম ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে স্বদেশের উদ্দেশে রওনা হবেন আজ সোমবার (২৭ ডিসেম্বর)। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। খবর বাসসের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটি দুপুর ১ টায় (স্থানীয় সময়) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটির ঢাকার স্থানীয় সময় সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ'র আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান। ২৩ ডিসেম্বর তার সফরের দ্বিতীয় দিনে, যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও, বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন। ২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও দেশটির ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন। ২৪ ডিসেম্বর, তিনি মালে প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
6
এবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হলেন বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের সাংবাদিক। দেশে এই প্রথম কোনো সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই সাংবাদিককে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ওই সাংবাদিকের সংস্পর্শে আসায় আরও ৪৭ জন টিলিভিশনকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনায় আক্রান্ত ওই সাংবাদিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাঠপর্যায়ের সংবাদকর্মী। তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে সব সংবাদকর্মীকে সরকার নির্ধারিত সব ধরনের সচেতনতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে ওই টেলিভিশন কর্তৃপক্ষ। এছাড়াও টেলিভিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা এক ভিডিও বার্তায় তার সহকর্মীর করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে। তিনি আরও বলেন, গত ২৬ মার্চ তার শরীরে জ্বর দেখা দেয়ায় তাকে সেদিনই ছুটি দেয়া হয়। এছাড়া সতর্কতা হিসেবে এরই মধ্যে তার সংস্পর্শে আসা আরও ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দুদিন আগে তিনি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআরে) করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আমাদের টেলিভিশনের পক্ষ থেকে ওই কর্মীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের সব সময় পেশাগত নানা ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। এ অবস্থায় বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে যারা কর্মরত আছেন তাদের প্রতি অনুরাধ, আপনারা সবাই সরকারের নিয়ম-নীতি ও নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করুন। চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত সোয়া ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫৪ হাজারেরও বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬১ জন, মারা গেছেন ৬ জন।
4
করোনাভাইরাসের টিকা দেওয়ায় অনিয়ম বন্ধ ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের খাবার ভাতার দাবিতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী কর্মবিরতি পালন করেছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে তাঁরা এ কর্মবিরতি শুরু করেন।স্বেচ্ছাসেবকদের কর্মবিরতিতে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এর প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।জানা গেছে, এ বছর ৬ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হয়। ওই সময় থেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। তাঁদের খাবার বাবদ জনপ্রতি ২০০ টাকা বরাদ্দ দেয় সরকার। শুরুতে দুই মাসের খাবার বাবদ টাকা দেয় কর্তৃপক্ষ। কিন্তু গত ৮ মাস ধরে স্বেচ্ছাসেবকদের খাবার ভাতা বন্ধ রয়েছে। স্বেচ্ছাসেবকদের অভিযোগ, বরাদ্দের টাকা এলেও বিভিন্ন অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিচ্ছে না।স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন, জনপ্রতি খাবার ভাতা ২০০ টাকা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছেন ১৪০ টাকা। ৬০ টাকা হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ের খরচের অজুহাত দিয়ে কেটে রাখা হয়।তাঁদের দাবি অনভিজ্ঞ দুই ব্যক্তিকে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম চালাচ্ছে। অভিযোগ রয়েছে, ওই দুই ব্যক্তি বিদেশগামী যাত্রীদের ফাইজারের টিকা দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।রেড ক্রিসেন্ট সোসাইটির সেবা ও স্বাস্থ্য বিভাগের উপপ্রধান মো. রিয়াজুল ইসলাম ইমন বলেন, গত ৮ মাস ধরে খাবার ভাতা দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বরাদ্দ টাকা এলেও তারা টাকা দিতে গড়িমসি করছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালের কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভাতার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ এলেই দেওয়া হবে।
6
স্বামী তৃতীয় বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সিতারা বেগম (২৮) নামের এক গৃহবধূ। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর কাজলা সাঁকোপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত সিতারা বেগম ওই মহল্লার সেন্টু মিয়ার দ্বিতীয় স্ত্রী। তার প্রধান স্ত্রী পৃথক বাড়িতে বসবাস করছেন। আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পৃথক সংসার করছিলেন সেন্টু। তবে ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার কথা জানান। পরে থানা পুলিশ গিয়ে শোবার ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ওসি আরও বলেন, বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার সেন্টু তৃতীয় বিয়ে করেন। সন্ধ্যায় তৃতীয় স্ত্রীকে নিয়ে পৃথক বাড়িতে ওঠেন সেন্টু। এরপর থেকেই দ্বিতীয় স্ত্রী সিতারা কান্নাকাটি করছিলেন। সকালে সবার অজান্তে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
6
মাত্র ১ পয়েন্টের জন্য চেলসির কাছে উইমেন সুপার লিগের শিরোপা হারিয়েছে আর্সেনাল নারী দল। শেষ দিনে ওয়েস্ট হামকে হারালেও তাতেও শেষ রক্ষা হয়নি। নিজেদের ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে চেলসি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে পারেনি আর্সেনালের মেয়েরা। তবে ব্যর্থতা ভুলে সামনের মৌসুমের জন্য আরও ভালোভাবে দলকে প্রস্তুত করতে চান কোচ জোনাস ইডেভাল। এমনকি খেলোয়াড়দের শক্তিশালী করতে আর্সেনাল পুরুষ একাডেমির অনূর্ধ্ব-১৫-১৬ দলের খেলোয়াড়দের সঙ্গেও মেয়েদের খেলাতে চান তিনি।সদ্য শেষ হওয়া মৌসুমে কাছাকাছি গিয়েও শিরোপা জিততে না পেরে কিছুটা হতাশ ইডেভাল। মৌসুম শেষে ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, 'অনুশীলনে ছেলেদের একাডেমির খেলোয়াড়দের ভালোভাবে যুক্ত করতে হবে এবং অভ্যন্তরীণ ম্যাচ খেলতে হবে, যাতে চ্যাম্পিয়নস লিগে আমরা আগের চেয়ে আরও বেশি শারীরিক ও দ্রুতগতির খেলা খেলতে পারি।'এভাবে দলকে প্রস্তুত করলে, অর্থাৎ ম্যাচের চেয়ে অনুশীলন আরও বেশি কঠিন হলে মাঠে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন ইডেভাল। তিনি বলেছেন, 'এভাবে প্রস্তুত হওয়ার অর্থ হচ্ছে যদি আমরা অনুশীলনে সাফল্য পাই, তবে আমরা নিশ্চিতভাবে মাঠের খেলায়ও সফল হতে পারব। আমরা আরেকটু বেশি সময় পাব এবং এটা কাজকে আরও সহজ করবে।'এ বিষয়ে আর্সেনাল বয়েস একাডেমির কোচ পার মেরটেসাকারের সঙ্গে বিস্তারিত আলাপ করবেন জানিয়ে সুইডিশ কোচ ইডেভাল বলেন, 'অনূর্ধ্ব-১৫ বা ১৬ বছর বয়সের সব খেলোয়াড়ের শারীরিক বৃদ্ধি খুব বেশি হয় না। তারা আমাদের খেলোয়াড়দের চেয়ে কিছুটা দ্রুতগতিসম্পন্ন হয়, তবে তাদের বিপক্ষে খেলা একেবারে অসম্ভব নয়।'
12
গাজীপুরের পোড়াবাড়ীর তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদকবাহী একটি ট্রাক। পেছন থেকে মোটরসাইকেলে ধাওয়া করেন র্যাবের দুজন সদস্য। ট্রাক থেকে গাঁজার বস্তা ফেলে র্যাব সদস্যদের গতিরোধ করার চেষ্টা করা হয়। র্যাব সদস্য মো. ইদ্রিস মোল্লা (২৮) ট্রাকটিকে ধরার আপ্রাণ চেষ্টা করেন। ময়মনসিংহের ভালুকার কাছে গিয়ে ট্রাকটির সামনে ব্যারিকেড দেন র্যাব কনস্টেবল ইদ্রিস। কিন্তু চালক ইদ্রিসের ওপর দিয়েই চালিয়ে দেন ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদ্রিস। র্যাব সূত্রে জানা যায়, রোববার ভোরে ময়মনসিংহগামী হাজী এন্টারপ্রাইজের একটি ট্রাকে করে গাঁজার চালান নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে টঙ্গী পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পের ডিএডি গোলাম মোস্তফার নেতৃত্বে পোড়াবাড়ী তল্লাশিচৌকির সামনে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রাকটি ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। পরে র্যাব সদস্য মোস্তফা ও ইদ্রিস মোল্লা মোটরসাইকেলে উঠে ট্রাকটিকে ধাওয়া করেন। মাদক ব্যবসায়ীরা টের পেয়ে গাড়ি থেকে ৩০ কেজির একটি গাঁজার বস্তা ফেলে র্যাব সদস্যদের গতিরোধ করার চেষ্টা করেন। মোস্তফা তখন মোটরসাইকেল থেকে নামেন। এরপর ইদ্রিস মোল্লা মোটরসাইকেল নিয়ে একাই ট্রাকটিকে ধাওয়া করেন। ভালুকা উপজেলার হবিরবাড়ী কোকাকোলা ফ্যক্টোরির সামনে এসে ট্রাকটিকে আবার ব্যারিকেড দিয়ে থামার সংকেত দেন। কিন্তু ট্রাকটি না থেমে ইদ্রিস মোল্লার মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই ইদ্রিস মোল্লা নিহত হন। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী বলেন, ইদ্রিস মোল্লার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
6
যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে রবিউল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতের ধানগাছ কেটে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এ ঘটনায় ওই কৃষক মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আওয়ালগাতী গ্রামের মোকাম আলী মোড়লের সঙ্গে বহু বছর ধরে একই গ্রামের শাহাদাৎ আলী মোড়লের জমি সংক্রন্ত বিরোধ চলে আসছে। পূর্বপুরুষের ধারাবাহিকতায় মোকাম আলীর ছেলে কৃষক রবিউল ইসলামের সঙ্গে শাহাদাৎ আলীর ছেলে জব্বার আলীর বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে শত্রুতা শুরু হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে আওয়ালগাতী বিলে খালের ধারে মাছের ঘেরের ভেতরে কৃষক রবিউল ইসলামের ৪ শতক পরিমান জমির ধানগাছ কেটে ও পা দিয়ে মাড়িয়ে দেয় জব্বার আলীর লোকজন। এসময় ক্ষতিগ্রস্ত কৃষক বাধা দিতেগেলে তাকে মারপিট করে খুনের হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। তবে অভিযুক্ত জব্বার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, রবিউল ইসলাম আমাকে ফাঁসানোর জন্য নাটক করছে। অভিযোগের তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ কুমার বসু বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
6
ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ) এর বিশেষ দল। সোমবার ভোর রাতে ঢাকা থেকে আসা পুলিশের এন্টিটেররিজম ইউনিট এর সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে জঙ্গি সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও একই গ্রামের মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)। সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম জানান, গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তারা বেশি শক্তিশালী বোমা তৈরীর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরিকার্ড এবং বিপুল পরিমাণ কারেন্টের তার ও বোমা তৈরির জন্য মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জেবল চর্ট লাইট, মোবাইলের ব্যাটারি ও বৈদ্যুতিক সুইচ উদ্ধার করা হয়।
6
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একদিনের সফরে মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টায় যুবরাজকে দিল্লির পালাম বিমানঘাঁটিতে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির এ নেতার সফরে সন্ত্রাসবাদ ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে। পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে সমঝোতা করার ঘোষণা দিয়েছে সৌদি। পাকিস্তানে ২৪ ঘণ্টার সফর শেষে সোমবার নয়াদিল্লি পৌঁছানোর কথা ছিল যুবরাজ সালমানের। কিন্তু তিনি নয়া দিল্লি না এসে দেশে ফিরে যান।
3
আওয়ামী লীগের দুই নেতার বিরোধ ও তাঁদের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সিট দখল, আধিপত্য বিস্তার নিয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অশান্ত হয়ে উঠছে। চলতি বছর চমেকে সংঘর্ষ হয়েছে ১০ বার এবং চবিতে দেড় মাসে ৫ বার সংঘর্ষে জড়িয়েছেন এই দুই নেতার অনুসারীরা। দুই নেতা হলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।আকিবের অবস্থা উন্নতির দিকেচট্টগ্রাম মেডিকেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় বছরে ছাত্রলীগের সংঘাতে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী। সবশেষ গত শুক্রবার চমেকে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগের কর্মী মাহাদি আকিব চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।আকিবের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহানা। তিনি বলেন, 'তাকে নিয়ে আমরা একটু ভয়েই ছিলাম। তবে আজ (সোমবার) থেকে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে।'চট্টগ্রাম মেডিকেলকরোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর কিছুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠ কার্যক্রম শুরু হয়। গত শুক্র ও শনিবার আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে তিনজন আহত হন। এ সময়ই আহত হন মাহাদি আকিব। এ ঘটনার পর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগ দীর্ঘ সময় চমেক নিয়ন্ত্রণ করে আসছে। নাছির চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও ছিলেন। গত বছরের ২০ আগস্ট শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ পদে আসেন। এরপর থেকে আধিপত্য বিস্তার ও হলের সিট দখল নিয়ে বিভিন্ন সময় নাছির ও নওফেল অনুসারী ছাত্রলীগ সংঘাতে জড়াচ্ছে।দুই পক্ষই একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। গত ২৭ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষের সময় শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলা হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। এ ছাড়া গত বছরের ১২ জুলাই ও ১৩ আগস্ট দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আধিপত্য বিস্তারের পেছনে হাসপাতালকেন্দ্রিক ওষুধ, ঠিকাদারি, দোকানপাটসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের আর একটি বড় কারণ হিসেবে কাজ করছে।নাছির অনুসারী চমেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'সিট দখল ও আধিপত্য বিস্তার এখানে কিছুই ছিল না। কারোর ফ্রন্ট লাইনে আসার ইচ্ছা, ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপিং সক্রিয় করা, ক্যাম্পাসে নিজেকে জাহির করার কারণেই এখন এ অবস্থা।'রাজনীতি করলে প্রতিযোগিতা থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের রাজনীতির সঙ্গে জড়িত চমেক ছাত্রলীগ নেতা ইমন শিকদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থের বিষয় আমাদের দেখতে হয়। কলেজ কর্তৃপক্ষ সমানভাবে হলের সিট বণ্টনসহ ক্যাম্পাসে সবকিছু সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে রাখলে এই সংঘাত হতো না।'তবে কলেজের অধ্যক্ষ সাহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজ খুলেছে মাত্র দেড় মাস। সবকিছু প্রসেসিংয়ের মধ্যে ছিল। হঠাৎ করেই এই গন্ডগোল। আমরা চেষ্টা করছি দ্রুত কলেজ খুলে দেওয়ার।'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় মাসে অন্তত পাঁচবার মারামারিতে লিপ্ত হয়েছে ছাত্রলীগের এই দুই পক্ষ। মূলত কলা অনুষদের সামনের সড়কে ১৭ লাখ টাকার সংস্কারকাজের টেন্ডার পাওয়া নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিবদমান দুটি পক্ষ। এর বাইরে আবাসিক হলের সিট দখল ও নেতৃত্বের দ্বন্দ্বও আছে।এসব ঘটনায় গত ১৭ অক্টোবর চবি ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত নেতা-কর্মীদের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। বাকিরা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী। এর মধ্যে রুবেল নওফেলের অনুসারী ও ইকবাল টিপু নাছিরের অনুসারী হিসেবে ক্যম্পাসে পরিচিত।এ বিষয়ে কথা বলতে সাবেক সিটি মেয়র নাছিরকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। শিক্ষা উপমন্ত্রীকেও ফোনে পাওয়া যায়নি। পরে খুদে বার্তা পাঠানোর পর তিনি জানান, করোনায় তিনি শয্যাশায়ী। এ মুহূর্তে কথা বলতে পারবেন না।
6
ভারতের রাজধানী দিল্লির ২০২০ সালের রাজ্য সরকারের নির্বাচনে নির্বাচনের খাতাই খুলতে পারেনি দেশটির সবচেয়ে প্রাচীন এবং ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজ্যটির ক্ষমতায় থাকা কংগ্রেস। নির্বাচন কমিসশের তথ্যমতে দলটির ভোট ছিল মাত্র ৪.৩ শতাংশ। দু'একটি আসন পাবে বলে অনেকে ধারণা করলেও কোন আসন না পেয়ে উল্টো ৬৩ আসনে জামানাত হারায় দলটি। মাত্র তিনজন প্রার্থী জামানত টিকিয়ে রাখতে সক্ষম হয়। দলটির এমন ভরাডুবিতে কংগ্রেস রাজ্য প্রধান সুবাস চুপড়া যখন ফলাফলের দায় নিতে ব্যস্ত তখন অন্য নেতারা রাজ্যটিতে বিজেপির পরাজয় উদযাপন করতেছেন। পি চিদাম্বর বলেন বিজেপির এজেন্ডা বাতিল করে দেয়ায় তিনি দিল্লির জনতাকে ধন্যবাদ জানান। অভিশ্বেক মানু জানান বিজেপি হারায় তিনি খুব খুশি হয়েছেন। রাজ্যটির ৭০টি আসনের ৫৪টি আসনে বিজয়ী হয়েছে দলটি এবং আরো ৮টি আসনে এগিয়ে ছিল রিপোর্টটি রিখার সময়। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি মাত্র ৭টি আসনে জয় পেয়েছিল এবং আরো ১টি আসনে এগিয়ে ছিল। তবে বিরোধীদল কংগ্রেস শেষ পর্যন্ত কোন আসন পাবে না বলেই ধারণা করা হচ্ছিলো। ২০১৫ সালেও কংগ্রে কোন আসনে বিজয়ী হতে পারেনি তবে তাদের ভোট ছিল ৯.৬৫ শতাংশ।
3
সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২৯ মার্চ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।গত বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তারিখ পুনর্নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।এর আগে গত ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। কিন্তু কাউন্সিলের ভোটার তালিকা নিয়ে ও কয়েকটি উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ২৪ ঘণ্টা আগেই কেন্দ্র থেকে স্থগিত করা হয় এই আয়োজন। কাউন্সিল স্থগিত করার পর নানা নাটকীয় মোড় নেয় সম্মেলন সংশ্লিষ্ট কার্যক্রমের।ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন, 'কেন্দ্রের চাপে' কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে শেষ মুহূর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করা ছিল এর মধ্যে উল্লেখ্যযোগ্য।করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেই অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন। তবে 'কেন্দ্রের এক রকম চাপে' তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
6
শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজের গুণগত মান বাড়াতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ সাংবাদিকদের এ তথ্য জানান। প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালু করতে সুপারিশ করেছে কমিটি। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ অর্থবছরের চলমান প্রকল্পের ওপর বিস্তারিত আলোচনা হয়। কমিটি মাতৃভাষায় জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের সুপারিশ করে। বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান অংশ নেন।
6
ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া আজ শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দু'দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। বিডি প্রতিদিন/ফারজানা
6
শাহরুখ খানের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এনসিপি, শিবসেনা বা কংগ্রেস জানিয়েছে, বিজেপি শাহরুখকে নিয়ে রাজনীতি করলেও তাঁদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। তাঁরা শুধু বিজেপির ফ্যাসিস্ট আচরণের প্রতিবাদ করছেন।হিন্দি চলচ্চিত্র জগতের সফল অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেপ্তার-রহস্য রুপালি পর্দার যেকোনো সিনেমাকে হার মানাতে বাধ্য। ২ অক্টোবর মুম্বাইয়ে প্রমোদতরি থেকে মাদককাণ্ডে তাঁকে গ্রেপ্তারের পর থেকে ঘটনাপ্রবাহ যেভাবে প্রতিদিন, প্রতিনিয়ত বাঁক খাচ্ছে, তাতে করে আরও বেশি রহস্যময় হয়ে উঠছে মামলাটি। নিম্ন আদালতে দু-দুবার জামিন খারিজের পর টানা তিন দিন শুনানির পর বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করলেও ছাড়া পেতে সময় লেগে যায় আরও দুদিন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্তারা দাবি করেন, তাঁরা আরিয়ানের মাধ্যমেই নাগাল পেতে চান আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের। অন্যদিকে, মহারাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী নবাব মালিকের সরাসরি অভিযোগ, অর্থ আদায়ই আরিয়ানকে গ্রেপ্তারের একমাত্র কারণ। তিনি সরাসরি অভিযোগ করেন, বিজেপিই শাহরুখদের বিরুদ্ধে এনসিবিকে ব্যবহার করছে। ফলে সন্দেহের উপাদান রয়েছে পরতে পরতে।এদিকে, এই মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে গ্রেপ্তার করেছে পুনের পুলিশ। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন তাঁরই দেহরক্ষী হিসেবে পরিচিত প্রভাকর সইল। অভিযোগ করেন, ফোনে ২৫ কোটি রুপি ঘুষ নিয়ে গোসাভিকে স্যাম ডিসুজা নামের একজনের সঙ্গে তিনি কথা বলতে শুনেছেন। শেষে ১৮ কোটিতে তাঁদের রফা হয়। সেই ১৮ কোটির মধ্যে ৮ কোটি রুপি দেওয়ার কথা হয়েছিল সমীর ওয়াংখেড়েকে। তবে সব অভিযোগ অস্বীকার করেন কিরণ গোসাভি ও সমীর ওয়াংখেড়। ঘুষের কথা বিবৃতি দিয়ে এনসিবিও অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। শাহরুখের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে এনসিবি। অভিযোগ উঠেছে তাঁর ম্যানেজার পূজা দালানির বিরুদ্ধেও। পূজা নাকি ঘুষ দিয়ে মামলাকে প্রভাবিত করতে চেয়েছিলেন। কিন্তু শাহরুখ একটিবারের মতো প্রকাশ্যে এই মামলা নিয়ে কোনো মন্তব্য করেননি। পেছন থেকে শুধু মামলায় বাবার দায়িত্ব পালন করেছেন। এমনকি মান্নতে বিনা পরোয়ানায় মাদক-কর্তারা প্রবেশ করলেও তাঁদের সহযোগিতা করেছেন বলিউডের এই সুপারস্টার। তাঁর স্ত্রী গৌরীকেও দেখা গেছে, নীরবে মায়ের স্নেহ আর কর্তব্য দিয়ে ছেলেকে বিপদ থেকে উদ্ধারের মানবিক ভূমিকায়।অভিযোগ আর পাল্টা অভিযোগ গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দাঁড়িয়ে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনসিবি এবং রাজ্য সংস্থা পুলিশ আরিয়ান-কাণ্ড নিয়ে এমন লড়াই শুরু করেছে, বিষয়টি উদ্বেগের। শাহরুখপুত্রকে গ্রেপ্তারে নেতৃত্বে ছিলেন এনসিবির কর্তা সমীর ওয়াংখেড়। এখন গ্রেপ্তারের ভয়ে তিনি নিজেই আদালতের দ্বারস্থ হয়েছেন। এই সমীরের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছেন আরেক সমীর, সমীর খানের শ্বশুর, রাজস্থানের মন্ত্রী নবাব মালিক। ওয়াংখেড়কে জেলে পাঠানোর প্রতিজ্ঞাও করেছেন তিনি। কারণ এনসিবির এই বিতর্কিত কর্তার জাত-ধর্ম নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। নবাবের অভিযোগ অনুযায়ী, ওয়াংখেড়ের জন্মের শংসাপত্র ঠিক নেই। হিন্দু হয়েও মুসলিম ধর্মমতে তিনি নাকি বিয়ে করেছেন মুসলিম নারীকে। ঠিক তেমনি কর্মজীবনেও নাকি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তুলেছেন তিনি। মহারাষ্ট্রের এনসিপি নেতা ও মন্ত্রী নবাবের রাগের কারণ, কিছুদিন আগে তাঁর জামাতাকেও একই কারণে গ্রেপ্তার করেছিলেন ওয়াংখেড়। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। শাহরুখপুত্রের বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।এনসিবি বিজেপি পরিচালিত ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা। তাই এর পেছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। এমনিতে শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক চোরাকারবারের গ্রহণযোগ্য কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। তা ছাড়া, মাদকাসক্তির সঙ্গে মাদক চোরাকারবার মোটেই এক জিনিস নয়। আরিয়ান মাদকাসক্ত হয়ে থাকলে তাঁর চিকিৎসা প্রয়োজন, জেলে পাঠিয়ে তো তাঁকে সুস্থ করা যায় না। কিন্তু তাঁকে প্রায় তিন সপ্তাহ আটকে রাখা হয়। আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগির মতে, বয়স বিবেচনা করে তাঁদের (আরিয়ানসহ ধৃতদের) রিহ্যাবে পাঠানো যেতে পারে। সামান্য পরিমাণ মাদক গ্রহণ করলে শাস্তির প্রশ্ন আসে না। তা ছাড়া, মাদক চোরাকারবারের কোনো প্রমাণই পেশ করতে পারেনি এনসিবি। শাহরুখপুত্রের গ্রেপ্তারিও ভারতের সংবিধানসম্মতভাবে হয়নি বলে আইনজ্ঞরা মনে করছেন। প্রশ্ন উঠেছে, এনসিবির অধিকার নিয়েও। মাদক মামলার মূল তদন্তকারী নিজে গ্রেপ্তারের ভয় পাচ্ছেন। সাক্ষী পালাতে গিয়ে ধরা পড়েছেন। অভিযোগ উঠেছে, ১৮ কোটি রুপি ঘুষের। সর্বোপরি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ভব ঠাকরের অভিযোগ, তাঁদের রাজ্যের বদনাম করার চক্রান্ত। মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়লেও পরবর্তী সময়ে কংগ্রেস ও এনসিপিকে নিয়ে সরকার গড়েছে শিবসেনা। তাই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করারও অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আঞ্চলিক দল বা বিরোধীদের ভয় দেখানোর অভিযোগও নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনেকেই একই অভিযোগে সোচ্চার। কিন্তু শাহরুখ খানের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এনসিপি, শিবসেনা বা কংগ্রেস জানিয়েছে, বিজেপি শাহরুখকে নিয়ে রাজনীতি করলেও তাঁদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। তাঁরা শুধু বিজেপির ফ্যাসিস্ট আচরণের প্রতিবাদ করছেন।অমিতাভ বচ্চনের পর মুম্বাই চলচ্চিত্র জগতের সবচেয়ে সফল অভিনেতার নাম শাহরুখ খান। জনপ্রিয়তায় তাঁর ধারে-কাছে কেউ নেই। শাহরুখ মানেই সিনেমা হিট। প্রযোজকেরা কোটি কোটি টাকা লগ্নি করতে ভরসা পান শাহরুখকে পেলেই। তাঁর স্ত্রী গৌরী খান পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মিয়েও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শাহরুখের বিলাসবহুল আবাসন মান্নতে সব ধর্মের আরাধনা হয়। ঈদ বা দিওয়ালিতে মান্নত মেতে ওঠে আনন্দে। চলচ্চিত্র জগতে শাহরুখের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু তাঁদের বৈবাহিক জীবনে কখনো কোনো বিতর্ক দেখা দেয়নি। রাজনীতির থেকে অনেকটাই দূরে থাকেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের মালিক। এই মুসলিম অভিনেতার গায়ে কোনো কালির দাগ লাগাতে পারেনি কেউ। তাঁর সাফল্যে শুধু হিংসাই করে গিয়েছেন শাহরুখবিরোধীরা। বহুকাল ধরেই হিন্দি সিনেমায় খানদেরই রাজত্ব চলছে। দিলীপ কুমার-পরবর্তী সময়ে সালমান, আমির ও শাহরুখদের দাপটে অন্যরা কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন। আগের মতো কাপুরদের রমরমা নেই। এ অবস্থায় হিন্দুত্ববাদীরা অনেকেই চাইছেন বলিউডের দখল নিতে। কিন্তু তাঁদের বিকল্প মিলছে না সহজে। ভারতের আপামর জনসাধারণের মন জয় করে নিয়েছেন শাহরুখেরা। ভারতীয় বিনোদনে কোনো কালেই ধর্ম বাধা হয়নি সাফল্যের ক্ষেত্রে। কিন্তু হিন্দুত্ববাদীদের সেটা সহ্য হচ্ছে না। তাই শাহরুখ-বিরোধিতার চাপা স্রোত ছিলই। সেই স্রোতেই কি ডুবতে হলো আরিয়ানকে? প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে মাদক মামলায় ঘটনাচক্রের অসংলগ্নতা এবং ঘটনাপ্রবাহ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।লেখক:কলকাতা প্রতিনিধি, আজকের পত্রিকা।
8
বঙ্গবন্ধু সেতুর মাঝখানে উল্টে যাওয়া একটি ট্রাক্টরের (থ্রি হুইলার) সঙ্গে বাসের ধাক্কায় ট্রাক্টরে আগুন ধরে যায়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকাগামী একটি ট্রাক্টর সেতুর ১৮ নম্বর পিলারের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে, ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আটজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত দুইব্যক্তিট্রাক্টরে থাকা শ্রমিক ছিলেন। তাদেরমরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে এখন ধীরগতিতে যান চলছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
ঝিনাইদহের শৈলকুপায় সম্পত্তি নিয়ে ভাই ও ভাতিজাদের সঙ্গে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এক মুক্তিযোদ্ধার পরিবার। ভাই-ভাতিজাদের বিরুদ্ধে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা, বাড়িঘর ও সীমানার বেড়া ভেঙে দিয়েছেন বলে অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের।এ ছাড়া রাতে বাড়ির আশপাশে 'অস্ত্র নিয়ে' ঘোরাফেরা ও হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা। এ ঘটনায় থানায় পৃথক দুটি জিডি করেছেন ওই বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে। অন্যদিকে কেনা জমি রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ আনা হয় বীর মুক্তিযোদ্ধা তফসের আলী শেখের (৭৫) বিরুদ্ধে।জানা যায়, উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নের কাজী নৌপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তফসের আলী শেখের (৭৫) সঙ্গে তার আপন ভাই তক্কেল আলী শেখের জমিজমা নিয়ে বিরোধ আছে। গত ১৫ সেপ্টেম্বর সকালে তার বাড়ির সামনে ভাই তক্কেল, ভাতিজা সোহেল, রয়েল এবং জাহিদ শেখ, ফরিদুল শেখ, জাহাঙ্গীর, লালচাদ কথা কাটাকাটির একপর্যায়ে তার নিকট আত্মীয়া নিলুফা ইয়াসমিনকে মারধর করে আহত করে। বর্তমান তিনি হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে তিনি শৈলকুপা থানায় একটি জিডি করেছেন।
6
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজত কোনো দলকে ক্ষমতা থেকে সরাতে বা কোনো দলকে ক্ষমতায় নিতে কাজ করছে না। তিনি অবিলম্বে ধরপাকড়-হয়রানি বন্ধ করে আটক নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহ্বান জানান। এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা জ্বালাও-পোড়াও করবেন না। সংঘাতে জড়াবেন না। ধৈর্য্য ধারণ করুন। সাহস রাখুন। বেশি বেশি দোয়ায়ে কুনুতে নাজেলা পাঠ করুন। সোমবার রাত ৮টার পর এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রায় ২০ মিনিট ধরে দেয়া বক্তব্যে হেফাজত আমির আরো বলেন, ২০১৩ সালের মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ৮/৯ বছর আগের সাজানো ডাহা মিথ্যা মামলায় ধড়পাকড় করা হচ্ছে। একদিকে লকডাউন অন্যদিকে গ্রেফতার করা হচ্ছে। তিনি অবিলম্বে ধরপাকড়-হয়রানি বন্ধ করে আটককৃত নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহ্বান জানান। হেফাজত আমির আরো বলেন, ২৬ মার্চ হেফাজেতের কোনো কর্মসূচি ছিল না। আমাদের কোনো কমান্ড ছিল না। আমি নিজে হাটহাজারি মাদরাসায় ছিলাম না। এদিন বায়তুল মোকাররমে ক্যাডাররা মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের মারধর করেছে। এরপর হাটহাজারি এবং ব্রাক্ষণবাড়িয়ায়ও কিছু দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা দুঃখিত। তিনি বলেন, হেফাজত শান্তি চায়। কোনো সংঘাত-বিশৃংখলা চায় না। হেফাজত কোনো দলকে ক্ষমতা থেকে সরাতে বা কোনো দলকে ক্ষমতায় নিতে কাজ করছে না মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। এটা ডাহা মিথ্যাচার। সরকারকে বলবো গুজবে কান দেবেন না। পবিত্র রমজান মাসে সরকার আলেম, হেফাজত নেতাদের গ্রেফতার করার সমালোচনা করে তিনি বলেন, নেতাকর্মীরা ইফতার, তারাবি নামাজ এবং সেহেরি খেতে গেলে আটক করা হচ্ছে। নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারছে না। সারা দিন-রাত বাইরে ঘুরে ঘুরে ইফতার, সেহেরি খেতে এলে গ্রেফতার করা হচ্ছে। এমনকি তারারির নামাজ পড়ার সময়ও গ্রেফতার করা হচ্ছে। হাটহাজারি মাদরাসার আশেপাশের কোনো লোক বাসায় থাকতে পারছে না। এভাবে একটি দেশ চলতে পারে না। একদিকে লকডাউন অন্যদিকে গ্রেফতার করা হচ্ছে, এটা বন্ধ করুন।
9
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য জোর চেষ্টা চলছে দল ও পরিবারের পক্ষ থেকে। সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনও করা হয়েছে। সরকারের অনুমোদন পাওয়া গেলেই খালেদা দেশের বাইরে যাবেন-এমনটাই শোনা যাচ্ছে।কোন দেশে তাঁর চিকিৎসা হবে-সে বিষয়ে আবেদনে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও ঘুরেফিরে শোনা যাচ্ছে ব্রিটেনের কথা। কিন্তু এ নিয়েও নানা প্রশ্ন আছে।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন আছেন বিএনপি চেয়ারপারসন। তাঁর বয়স এখন ৭৬ বছর। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। এরপর নানা পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা তাঁকে বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করেন। সুপারিশ অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সরকারের কাছে তার পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আইনমন্ত্রীর হাতে আছে আবেদনটি।আবেদন মঞ্জুর হবে কী না-সে নিয়েও সংশয় রয়েছে। কারণ শর্তসহ কারামুক্ত হলেও বাসায় থাকার বর্তমানে অন্তরীণ আছেন খালেদা জিয়া। তিনি বিদেশে যেতে পারবেন না বলেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে।এসব শর্তের উল্লেখ করে বৃহস্পতিবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদেরকে বলেন, 'খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না' -এই শর্ত শিথিল করা যায় কিনা তা পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে করোনা মহামারি সংক্রমণের কারণে গত মার্চে বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। এ তালিকার থাকা দেশের নাগরিকদের যুক্তরাজ্যের ভিসা পাবেন না। এমনকি এসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে ঢুকতে পারবে না।নাম না প্রকাশ করার শর্তে ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার আবেদন আসলে নিয়ম অনুযায়ী তা ব্যবস্থা নেওয়া হবে। একাধিক কূটনৈতিক সূত্র জানায়, প্রথমত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে রয়েছে, তাতে তিনি ১০-১২ ঘণ্টা যাত্রা করতে পারবেন না। আর যুক্তরাজ্যের আইন অনুযায়ী, কোনো ব্যাক্তি যদি ৪ বছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে তাঁর ভিসার আবেদনে যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হয়।নাম না প্রকাশ করার শর্তে এক কূটনৈতিক বলেন, প্রথমত, খালেদা জিয়া শারিরীক ভাবে যুক্তরাজ্য যাত্রার জন্য সুস্থ নন। দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রয়েছে। কারণ ভিএফএসর মাধ্যমে ভিসার আবেদন করতে হয়। আর বাংলাদেশে বর্তমানে লকডাউনের কারণে সংস্থাটি বন্ধ। যদিও ভিএফএস খোলার নির্দেশনা দিয়েছে সরকার।তিনি বলেন, ভিসা পেলেও যুক্তরাজ্যে গিয়ে খালেদা জিয়াকে নিয়ম অনুযায়ি ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় এটা কঠিন। তাঁকে বিমানবন্দর থেকেই হাসপাতালে নিতে হবে।আরও পড়ুন:খালেদা জিয়ার আবেদন দেখে মতামত দেবেন আইনমন্ত্রীখালেদা জিয়াকে কোন দেশে নিতে চায়, আবেদনে উল্লেখ করেনি পরিবারখালেদার বিদেশে চিকিৎসার আবেদন পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রীবিদেশে খালেদার চিকিৎসার অনুমতি মিলবে প্রত্যাশা ফখরুলের
9
চাঁদপুরের কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামডুলা গ্রামের মো. জামাল হোসেনের ছেলে জিসান আলী ও গোমস্তাপুর উপজেলার লেবুডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে পলাশ হোসেন। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী এলাকায় কচুয়া থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে একটি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে। কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
6
হত্যা মানে খুন করা, জীবন সংহার করা। আত্মহত্যা অর্থ হলো নিজেকে নিজে হত্যা করা বা খুন করা। ইসলামি শরিয়তের ফিকহি বিধানমতে, আত্মহত্যা মহাপাপ বা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না; আর আত্মহত্যাকারীর তা করার কোনো সুযোগই থাকে না। সুতরাং এই মহাপাতকী চির-দোজখি হয়।আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তিনিই মানবকে জীবন দিয়েছেন; মরণও তাঁরই ইচ্ছাধীন। তিনিই জীবন ও মরণের মালিক। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, 'প্রাচুর্যময় তিনি (আল্লাহ) যাঁর হাতে রাজ্যের ক্ষমতা, তিনি সব বস্তুর ওপর ক্ষমতাবান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে পরীক্ষা করবেন তোমাদের, কে তোমাদের কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী স্নেহশীল ক্ষমায়।' (সুরা: ৬৭ মুলক, আয়াত: ১-২)।মানুষ নিজে সে তার নিজের স্রষ্টা নয় এবং মালিকও নয়। মানুষ জীবন ও মৃত্যুর মালিকও নয়। দুনিয়াতে আসা ও যাওয়া তার ইচ্ছাধীন নয়। তাই সে নিজের প্রাণ সংহার যেমন করতে পারে না, তেমনি সে তার দেহেরও মালিক নয়, তাই সে তার নিজ দেহের অঙ্গচ্ছেদ বা অঙ্গহানিও করতে পারে না। ইসলামি শরিয়তে ফিকহি বিধানমতে, শরীরে আঘাত করা, শরীরে কাটাছেঁড়া বা ক্ষত সৃষ্টি করা হারাম কাজ। '(শয়তান বলেছে) আর অবশ্যই আমি তাদেরকে বিপথগামী করব; তাদের মিথ্যা আশা দেব, আর আমি তাদের নির্দেশ দেব তারা যেন পশুর কান কর্তন করে; আমি তাদের আরও নির্দেশ করব, তারা যেন আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায়। (আল্লাহ বলেন) যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে, অবশ্যই সে প্রকাশ্য ক্ষতিতে নিপতিত হয়েছে।' (সুরা: ৪ নিসা, আয়াত: ১১৯)। মানুষ হলো প্রথমত, আল্লাহর ভালোবাসার সৃষ্টি 'আশরাফুল মাখলুকাত' বা সৃষ্টির সেরা জীব। হাদিসে কুদসিতে রয়েছে, 'আমি ছিলাম গোপন ভান্ডার, ভালোবাসলাম প্রকাশ হতে; সৃজন করলাম সৃষ্টি তামাম।' (মুসলিম)। দ্বিতীয়ত, মানুষ হলো 'আবদুল্লাহ' তথা আল্লাহর বান্দা, দাস বা গোলাম; যে ইবাদত ও আনুগত্যের পরাকাষ্ঠায় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর ইচ্ছা পূর্ণ করবে। আল্লাহ তাআলা বলেন, 'জিন ও ইনসানকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।' (সুরা: ৫১ যারিয়াত, আয়াত: ৫৬)। তৃতীয়ত, মানুষ হলো খলিফাতুল্লাহ বা আল্লাহর প্রতিনিধি। যে সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করে, সৃষ্টির লালন ও সংরক্ষণে খোদা প্রদত্ত দায়িত্ব পালন করবে। এ প্রসঙ্গে বলা হয়েছে, 'নিশ্চয়ই আমি দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি পাঠাচ্ছি।' (সুরা: বাকারা, আয়াত: ৩০)। চতুর্থত, মানুষ হলো 'ওয়ালিয়ুল্লাহ' বা আল্লাহর প্রিয় বন্ধু। উক্ত 'আবদুল্লাহ' ও খলিফাতুল্লাহ'-এর দায়িত্বসমূহ পালন করে 'আশরাফুল মাখলুকাত'-এর মর্যাদা সমুন্নত করতে পারলে মহান আল্লাহ তাআলা তাকে প্রিয় বন্ধুরূপে বরণ করে সম্মানিত করবেন। এই হলো জীবনের সফলতা ও সার্থকতা। মানুষ হলো তার জীবন ও সম্পদের রক্ষক। মানুষের দায়িত্ব ও কর্তব্য হলো আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সময় বা আয়ু, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া সুযোগ ও সামর্থ্য; আল্লাহর নির্দেশিত পন্থায় পরিচালনা, প্রয়োগ ও ব্যবহার করা বা পরিচালনা করা। হাদিস শরিফে আছে, যার যে অবস্থায় মৃত্যু হবে, সে পরকালে সেভাবেই উঠবে এবং তার পরিণতি সেই ভিত্তিতেই নির্ধারিত হবে। আত্মহত্যাকারীর জীবনের সমাপ্তিই হয় পাপ দিয়ে। মানুষ কোনো পাপ করলে তওবা করার মাধ্যমে তার ক্ষমা পাওয়ার সুযোগ ও সম্ভাবনা বিদ্যমান থাকে। কিন্তু আত্মহত্যাকারীর তওবা করার বা প্রায়শ্চিত্তের সুযোগ থাকে না। মন্দ কাজের জন্য ক্ষমা পাওয়ার সুযোগ ঘোষণার মাধ্যমে বিশ্বাসী মোমিন ব্যক্তিকে চরমভাবে আশ্বস্ত করা হয়েছে। '[হে রাসুল (সা.)] আপনি বলুন, (মহান আল্লাহ ঘোষণা করছেন) হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি (পাপ ও অপরাধ দ্বারা) অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন; নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াময়।' (সুরা: ৩৯ যুমার, আয়াত: ৫৩)। তাই সে ভুল করলে তওবা করে পবিত্র হয়ে নতুন জীবন শুরু করে; নিরাশ বা হতাশ হয় না। আত্মহত্যা নিষিদ্ধ করে কোরআনে আয়াত নাজিল হয়েছে, '(তোমরা তোমাদের জীবন, সময়, সম্পদ, মেধা, যোগ্যতা, সুযোগ ও সামর্থ্য) আল্লাহর পথে ব্যয় করো, "তোমরা নিজেদেরকে ধ্বংসের মাঝে ঠেলে দিয়ো না।" আর উত্তম কর্ম ও দয়া করো; নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্কর্মী ও দয়াশীলদের ভালোবাসেন।' (সুরা: ২ বাকারা, আয়াত: ১৯৫)। আত্মহত্যার শাস্তির বিষয়ে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, 'যে যেভাবে আত্মহত্যা করবে, তার শাস্তি অনন্তকাল সেভাবেই চলতে থাকবে।' (মুসলিম)। এ হলো আত্মহত্যাকারীর পরকালের শাস্তি। একজন মানুষ সে শুধু তার নিজের জন্য নয়, তার ওপর অধিকার রয়েছে তার পিতা-মাতা, ভাইবোন, দাদা-দাদি, নানা-নানি, চাচা, মামা, ফুফু, খালা, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর এবং শিক্ষক ও বন্ধুবান্ধব অনেকের কাছে সে ঋণী। জীবনে কোনো না কোনো অবস্থায় তাদের অবদান, ভালোবাসা, দয়া-মায়া ও সহযোগিতা সবার জীবনেই কমবেশি রয়েছে। দেশ, জাতি ও পরিবেশ প্রকৃতির কাছেও আমরা ঋণী। এসব ঋণ শোধ করার জন্যই জীবন ও সৎকর্ম। তাই আত্মহনন মানে শুধু নিজেকে বঞ্চিত করা নয়; বরং অন্য সবার অধিকার হরণ করা। আত্মহত্যা মূলত আত্মপ্রবঞ্চনারই নামান্তর। কারণ, জীবন বিসর্জন দেওয়া কোনো সমস্যার সমাধান নয়; কোনো সফলতাও নয়, বরং চরম ও চূড়ান্ত ব্যর্থতা। এর দ্বারা কোনো কিছুই অর্জিত হয় না; বরং একূল-ওকূল দুকূলেই সবকিছু হারাতে হয়। মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম। []
10
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। এ সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হয়েই চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা এ সফরে যাচ্ছেন। খবর বিবিসির। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউয়িকি বলেন, এ সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন ও ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃত আকারে তুলে ধরা। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালাও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। কিয়েভে চলছে কারফিউ ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ কারফিউ জারি করা হয়। রুশ হামলার ২০তম দিনে কিয়েভের একটি বহুতল ভবনে হামলায় দুজন নিহত হয়েছেন। এদিকে মঙ্গলবার ভোরে রাজধানীর বেশ কিছু এলাকায় দফায় দফায় হামলা চালানো হয়েছে। এ বিষয়ে দেশটির জরুরি সেবা বিভাগ ফেসবুকে এক পোস্টে জানায়, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
3
তীব্র শীত ও ঘন কুয়াশায় কিশোরগঞ্জের তাড়াইলে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা শীত ও কুয়াশার ক্ষতিকর প্রভাব থেকে বীজতলা রক্ষায় বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না। প্রকৃতির এ রূপ দীর্ঘ সময় থাকলে এবার উপজেলায় বোরোর চারার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, তাড়াইলে এবার ৪৬৩ হেক্টর জমিতে বোরোর বীজতলারলক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়ে ৫৫ হেক্টর বেশি অর্জিত হয়েছে। বীজতলার চারা দিয়ে ১০ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা সম্ভব হবে। কিন্তু টানা শীত আর ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ায় এবার চারা নিয়ে শঙ্কিত কৃষকেরা।উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আড়াইউড়া গ্রামের কৃষক নবকুমার তালুকদার জানান, বোরোর বীজতলার অর্ধেকই শীত ও কুয়াশায় বিবর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নতুন করে আবারও বীজতলা তৈরি করতে হবে। যাঁরা পৌষের শুরুর দিকে বীজতলা তৈরি করে বীজ ফেলেছেন, তাঁরা সেই বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখে শীত ও কুয়াশা থেকে বাঁচানোর চেষ্টা করছেন।উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা বলেন, ধানের বীজতলার অর্ধেকই শীত ও কুয়াশার কারণে মরে যাচ্ছে। কৃষকেরা বীজতলা রক্ষায় ব্যাভিস্টিন, স্কোর, ডুডু, থিওভিটসহ বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করছেন। কিন্তু তাতে কোনো ফল পাচ্ছেন না।সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কুয়াশায় বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে। শীতের কবল থেকে রক্ষা করতে শত শত বীজতলায় পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যাঁরা পলিথিন দিতে পারেননি, তাঁরা খড় দিয়ে ঢেকে রাখছেন। কেউবা বীজতলায় ছাই ছিটিয়ে তা রক্ষার চেষ্টা করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, শীত ও কুয়াশার কারণে বোরো বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে। যদি এ রকমই আবহাওয়া থাকে ও বীজতলা বিবর্ণ হয়ে যায়, তাহলে প্রতি শতকে ৭ গ্রাম ইউরিয়া সার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরও যদি না হয়, তাহলে প্রতি শতকে ১০ গ্রাম হারে জিপসাম সার দিলে বিবর্ণ হওয়া কেটে যাবে। দেরিতে বপন করা বীজতলাগুলোর চারা শীত ও কুয়াশায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রতিদিন তিন-চার ঘণ্টা করে রোদ পাওয়া গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে।পলিথিন দিয়ে ঢেকে রাখার বিষয়ে আশরাফুল বলেন, 'এখন যাঁরা বীজতলা তৈরি করছেন, তাঁদের আমরা কাদা না করে শুকনা বীজতলা তৈরি করে বীজ বপন করে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি। আবার অনেকে শীত ও কুয়াশা থেকে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। এটা আধুনিক প্রযুক্তি। এতে ক্ষতির সম্ভাবনা খুব কম।'
6
চৌগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়ছেন দৈনিক ভোরের কাগজ ও ডেইলি অবজারভারে চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু। সাধারণ সম্পাদক করা হয়েছে স্থানীয় দৈনিক সমাজের কথার চৌগাছা প্রতিনিধি প্রভাষক অমেদুল ইসলামকে। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (আমাদের অর্থনীতি ও সুবর্ণভূমি) ও হুমায়ূন কবির সোহেল, যুগ্ম-সম্পাদক প্রভাষক হারুন-অর-রশিদ (দৈনিক কল্যাণ), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত (দৈনিক জনতা ও প্রজন্মের ভাবনা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বাবুল আক্তার (দৈনিক স্পন্দন ও দৈনিক আমাদের নতুন সময়), পত্রিকা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম (দৈনিক আমার সময়) ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম (দৈনিক লোকসমাজ ও নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক এইচএম ফিরোজ হোসেন (দৈনিক নবচেতনা), কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক ও প্রতিদিনের কথা), অধ্যাপক আবুল কাশেম (ইনকিলাব) ও কাজী আসাদুল ইসলাম (দৈনিক পূর্বাঞ্চল), প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), আলমগীর কামাল (মোহনা টিভি), আব্দুল্লাহ আল মামুন (দৈনিক কল্যাণ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মৃধাপাড়া মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত চৌগাছা প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা অধ্যক্ষ আবু জাফর। সভায় প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সদস্য এবং উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সহ-অধ্যাপক ডা. আব্দুস শুকুর (দৈনিক যশোর), আজিজুর রহমান (আমাদের সময়), শরিফুল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ), শফিকুল ইসলাম (ভোরের ডাক), মেহেদী হাসান (বিডি খবর), আব্দুল কাদের (লোকসমাজ), আব্দুল মালেক (সমাজের কাগজ), প্রভাষক হাফিজুর রহমান (বাংলাদেশ পোস্ট), কালিমুল্লাহ সিদ্দিক (সাপ্তাহিক সোনার বাংলা), সরোয়ার হোসেন (বাংলাদেশের খবর), সহ-অধ্যাপক এনামুল কাদির, সাজ্জাদ মল্লিক (প্রতিদিনের কথা), রিয়াজুল ইসলাম (দৈনিক নওয়াপাড়া), রুহুল আমিন প্রমুখ। এদিকে, চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদিশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ ও সোহেল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি প্রমুখ। ক্লাবের সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিজেদের নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চৌগাছা প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হলেও নানা জটিলতার কারণে কমিটি গঠন সম্ভব হয়নি।
6
ফেসবুক লাইভে এসে আবু মহসিন খান (৫০) নামের এক ব্যক্তিপিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এই আবু মহসিন খানের লাশের পাশে একটি 'সুইসাইড নোট' পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এতে লেখা রয়েছে, 'ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে আবু মহসিন খান বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। এক নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে দুঃখও প্রকাশ করেন তিনি। নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে মহসিন বলেন, আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়ত খবর পাবে না। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী। তবে ক্যান্সারে আক্রান্ত মহসিনের ব্যবসা এখন বন্ধ বলে জানা গেছে। লাইভে নিজের উপার্জন, সন্তানদের বড় করার কথা তুলে ধরে মহসিন বলেন, প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামেলিকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফ্যামেলি অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন তাদের সঙ্গে এটাই শেষ দেখা সবাই ভালো থাকবেন। এরপর কালেমা পড়তে পড়তে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন মহসিন। তার আগে পিস্তলের লাইসেন্স দেখান। তিনি বলেন, আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি, সেটি ইলিগাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
সংবাদ সম্মেলনের মাঝেই জ্ঞান হারালেন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা! বিরল এই দৃশ্যের সাক্ষী হয়ে রইল ডেনমার্ক। বুধবার দেশটির রাজধানীতে চলছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাতিল বিষয়ক ব্রিফিং। তাতে উপস্থিত জাতীয় মেডিসিন এজেন্সির প্রধান তানজা এরিকসেন হঠাৎ-ই জ্ঞান হারিয়ে পড়ে যান। বিডি প্রতিদিন/কালাম
3
চট্টগ্রামে এক মাদরাসা ছাত্রকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগে মাদরাসাটির অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হলেও পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- অধ্যক্ষ আবু দারদা, হেফজ বিভাগের শিক্ষক তারেকুর রহমান, মো. জোবায়ের, আনাস আলী ও আব্দুস সামাদ। আজ শুক্রবার দুপুরে নিহত হাবিবুর রহমানের বাবা আনিসুর রহমান বাদী হয়ে নগরীর বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই পাঁচ শিক্ষককে গতকাল বৃহস্পতিবার প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১০ এপ্রিল) নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় আল জামিয়া আবু বক্কর আছ-ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। হাবিবুর রহমান (১১) নামে ওই শিশু মাদরাসার হেফজখানার হেফজ বিভাগের ছাত্র। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। নিহত হাবিবুর রহমানের স্বজনরা এটাকে নির্যাতনের পর হত্যা বলে দাবি করছেন।
6
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ফিক্সিংয়ের দায়ে আরামবাগকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নামানো হয়েছে। অবনমনের পাশাপাশি জড়িত ব্যক্তি ও খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। আরামবাগের এই ফিক্সিং কাণ্ডের পর নৈতিকতা তদারকি কমিটি গঠন করা হবে হবে বাফুফে কর্তৃক নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালে স্বাধীনতা কাপের শিরোপা জিতে নতুন দিগন্তের সূচনা করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। এরপর ২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডে এলোমেলো হয়ে যায় ক্লাবটি। আর্থিক সংকটে পড়া আরামবাগ একসময় প্রিমিয়ার লিগও খেলতে চায়নি। আর্থিক দিক বিবেচনা করে সাবেক সংগঠকরা স্পন্সরদের হাতে তুলে দেন ক্লাবটিকে। পৃষ্ঠপোষক এনে দিয়ে আরামবাগ ক্লাবের সভাপতির চেয়ারে বসেছিলেন মিনহাজুল ইসলাম মিনহাজ। তার সঙ্গে সেই সময় টিম ম্যানেজার ছিলেন গওহর জাহাঙ্গীর রুশো। এই দু'জনের হাত ধরেই অনলাইন বেটিংয়ে যুক্ত হয় আরামবাগ। গত ফেব্রুয়ারিতে অভিযোগ ওঠার পর এই দুই কর্মকর্তাকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে যা ক্ষতি তা করে দিয়ে গেছেন তারা। প্রথম বিভাগ থেকে প্রমোশন পেলেও তা আগামী দুই মৌসুম কার্যকর হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ট্রেনার মাইদুল ইসলাম ও সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল সংশ্লিষ্ট সকল কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। আর বিভিন্ন ফুটবলারদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।
12
জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দায় স্বীকার করে নেওয়ায় এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ফলে এক বছর পরই খেলতে পারবেন সাকিব, কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে। মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইসিসির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবেরও একটি বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে সাকিব বলেছেন, 'আমার ভালোবাসার ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিন্তু প্রস্তাব গোপন করার শাস্তি আমি পুরোপুরি আমি মেনে নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় ভূমিকা রাখার জন্য খেলোয়াড়দের ওপর নির্ভর করে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। কিন্তু এই জায়গায় আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি।' মঙ্গলবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা জারির পর রাত সোয়া ৮টার দিকে বিসিবি কার্যালয়ে গিয়ে আইসিসির কাছে দেওয়া এই বিবৃতি পড়ে শোনান সাকিব। এ সময় তার পাশে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিডি-প্রতিদিন/মাহবুব
12
আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ড যুগলের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা। বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নীনা। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও ভিভের পক্ষে প্রথম স্ত্রীকে ছেড়ে আসা সম্ভব ছিল না। নীনাও জোর করে বিয়ে করতে চাননি প্রেমিককে। সে সম্পর্কের সাক্ষী হয়ে আছেন তাদের একমাত্র কন্যা মাসাবা। যদিও এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী নীনা। সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে মেয়েকে একাই বড় করেছেন নীনা গুপ্তা। ইতোমধ্যে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন নীনার মেয়ে মাসাবা। তবে সিঙ্গেল মাদারের মেয়ে হিসেবে বড় হতে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। তিনিও কি মায়ের মতো বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিতে চান? মাসাবার উত্তর- সে সাহস তার নেই। উল্লেখ্য, পেশায় পোশাক শিল্পী মাসাবা অভিনয় জগতে পা রাখেন ২০২০ সালে। নেটফ্লিক্সে 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজে নিজের চরিত্রেই অভিনয় করেন তিনি। তার জীবনের ওঠাপড়া, মায়ের সঙ্গে সম্পর্ক- এ সব নিয়েই তৈরি হয় সিরিজের গল্প। ছিলেন নীনা গুপ্তাও। হাতেখড়িতেই দর্শকের প্রশংসা পেয়েছিলেন মাসাবা। এবার তাকে দেখা যাবে 'মডার্ন লাভ মুম্বাই' ওয়েব সিরিজে। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এই সময়। বিডি-প্রতিদিন/শফিক
2
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি 'গঠনমূলক' আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ভারতের কাছে আরও সাহায্য চেয়েছে আমেরিকা। সোমবার বাইডেন ও মোদির মধ্যে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এদিন বিকালে সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, "বাইডেন মোদিকে বলেছেন যে মার্কিন প্রশাসন ভারতকে তেল আমদানিতে বৈচিত্র্য আনতে সাহায্য করতে পারে। একই সঙ্গে মস্কো থেকে জ্বালানি তেলের আমদানি বাড়ানো নয়াদিল্লির স্বার্থের মধ্যে পড়ে না।" উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে বিশেষ ছাড়ে কমপক্ষে ১৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম
3
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনী পাইলট স্কুল মাঠে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাসভবন প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে।জানাজা শেষে তাঁর কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। এ সময় জাসদের পক্ষ থেকে ফেনীর সাংসদ শিরীন আখতার শ্রদ্ধা জানান।জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শারীরিকভাবে চলে গেলেও তিনি তাঁর কীর্তির মাঝে অমর হয়ে থাকবেন। স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকার মাঝে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মতো যত মুক্তিযোদ্ধা ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা টিকে থাকবেন।জয়নাল হাজারী আর নেইপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তাঁর তিরোধানে ফেনীর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হয়েছে।জয়নাল হাজারী দেশজুড়ে আলোচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়াও একাধিকবার সাংসদ ছিলেন।উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জয়নাল হাজারী হৃদ্যন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। ১৫ ডিসেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।
6
বলিউডের পারফেকশনিস্ট আমির খান মানেই চমক। ইতোমধ্যেই তার নতুন ছবি লাল সিং চাড্ডা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সেই আগ্রহ আরো বাড়াতে শনিবার দুপুরে এ ছবির অভিনেত্রী কারিনা কাপুর খান তার ভেরিফায়েড ইন্সট্রাগ্রাম একাউন্টে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে। যাতে উল্লেখ করা হয়েছে সিনেমার পোস্টার প্রকাশ করতে পেরে আমরা খুশী। আসছে পহেলা বৈশাখে ১৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত এ সিনেমাটি। ১৯৯৪ সালের অস্কারজয়ী হলিউড সিনেমা 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক আমির খানের সিনেমা 'লাল সিং চাড্ডা'। যার জন্য দর্শকদের অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। গেল বছরের বড়দিনকে কেন্দ্র করে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ভারতে করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। তবে এরই মাঝে ফাঁস হয়ে গেছে ছবিটিতে আমির খানের বেশ কিছু লুকের ছবি। যেগুলো ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও অনেক মাত্রায় বাড়িয়ে দেয়।
2
ত্রিশ বছর আগে, লি জিংওয়েই-এর বয়স যখন চার বছর, তখন এক প্রতিবেশী তাঁকে অপহরণ করে। চীনের ইউনান প্রদেশে নিজ গ্রাম থেকে অপহৃত লিকে একটি শিশু পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।তিন দশক আগের সেই স্মৃতি থেকে গ্রামের একটি মানচিত্র আঁকেন এবং চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপে পোস্ট করেন লি। আশা ছিল, কেউ এই মানচিত্র দেখে গ্রামটি চিনতে পারবে, আর তাহলে তিনিও ফিরতে পারবেন মাতৃভূমিতে। ভাগ্যগুণে ঠিকই তিনি মায়ের কাছে ফিরতে পেরেছেন।লি তাঁর ওই ভিডিওতে বলেন, 'আমি সেই শিশু যে তার বাড়ি খুঁজছে।' গ্রামের নাম বা ঠিকানা কিছুই মনে করতে পারছিলেন না লি। সেই চার বছর বয়সের স্মৃতি থেকে মানচিত্রে গ্রামের মূল বৈশিষ্ট্যগুলো আঁকেন। স্কুল, বাঁশবন এবং পুকুরসহ আরও গুরুত্বপূর্ণ দৃশ্য মানচিত্রে আঁকার চেষ্টা করেন লি।মাকে খুঁজে পাওয়ার পর চীনের একটি স্থানীয় গণমাধ্যমকে লি বলেন, 'আমি জানতাম গাছ, পাথর, গরু এমনকি রাস্তার বাঁক এবং পানির প্রবাহ- এসব আমার মনে ছিল।'টিকটকের চীনা সংস্করণ দৌয়িন-এ ওই ভিডিও শেয়ার করেন লি। গত ২৪ ডিসেম্বর বিষয়টি পুলিশের নজরে আসে এবং মানচিত্রটি ইউনানের একটি গ্রামের সঙ্গে মিলে যায়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, বহু দিন আগে সেই গ্রামের এক মায়ের শিশুসন্তান নিখোঁজ হয়েছে। ডিএনএ পরীক্ষার পর গত শনিবার মা-ছেলের মিলনে আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, লি মায়ের মুখ দেখার জন্য মাস্ক খুলছেন। এরপর দুজনেই পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।মাকে খুঁজে পাওয়ার আগে দৌয়িন প্রোফাইলে লি লিখেছিলেন, 'তেত্রিশ বছরের অপেক্ষা, অগণিত রাতের আকুলতা এবং অবশেষে স্মৃতি থেকে হাতে আঁকা একটি মানচিত্র, ১৩ দিন পর মুক্তির লগ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাকে আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে সাহায্য করেছেন।'স্থানীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে লি বলেন, 'আমার ফোন পেয়ে মা কেঁদেছিলেন। ভিডিও কলে তাঁকে একনজর দেখেই চিনতে পারি। আমার মা এবং আমার ঠোঁট ও দাঁত একই রকম।'১৯৮৯ সালে অপহরণের শিকার হন লি। ১ হাজার ১০০ মাইলেরও বেশি দূরে লঙ্কাওতে একটি পরিবারের কাছে তাঁকে বিক্রি করে দেওয়া হয়। সম্ভবত সেই পরিবারটি একটি ছেলে সন্তান আশা করছিল বলে লিকে তারা কিনে নেয়।লি বলেন, মিডিয়াতে এ রকম আলোচিত কিছু গল্প পড়ে ও দেখে তিনি তাঁর আসল বাবা-মার সন্ধান করতে অনুপ্রাণিত হন। গণমাধ্যমের বরাত দিয়ে এমন দুটি ঘটনার বর্ণনা দেন তিনি।গুও গ্যাংতাঙ নামে এক ব্যক্তি ২৪ বছর ধরে তাঁর নিখোঁজ ছেলের সন্ধান করছিলেন। ছেলের সন্ধানে মোটরসাইকেলে ৩ লাখ মাইলেরও বেশি ভ্রমণ করেছিলেন। অবশেষে ছেলেকে পেয়েছিলেন। এরপরই সেলিব্রিটি বনে যান গ্যাংতাঙ। এই ঘটনা লিকেও আশান্বিত করেছে।বর্তমানে দক্ষিণ চীনের গুয়াংদং প্রদেশে বসবাস করছেন লি। দত্তক পিতামাতা তাঁকে ভালোভাবেই লালন-পালন করেছেন বলে জানান লি। এমনকি ডিএনএ পরীক্ষার পরামর্শও তাঁরাই দিয়েছিলেন।
3
করোনা প্রতিরোধে বিয়েসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। মন্ত্রী জানান, অমিক্রন নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ দেয়া হয়েছে তা বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পোর্টে স্ক্রিনিং যেন সঠিকভাবে হয় এবং কোয়ারেন্টাইন যেন পুরোপুরি মানা হয় তা তদারকি করবেন জেলা প্রশাসকরা। অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণে রাখতে হবে। করোনা চিকিৎসায় সরকার আগের চেয়ে সক্ষম হলেও অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণের বিকল্প নেই।
9
ইউক্রেনে চলমান সংকটে ন্যাটো কোনো পক্ষেই নেই এবং পোল্যান্ড ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। বুধবার পোল্যান্ডের লাস্ক বিমানঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।দুদা বলেন, 'পোল্যান্ড ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না। ইউক্রেনে চলমান রুশ হামলায় ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে পোল্যান্ড চলমান সংঘাতে "যোগ দিচ্ছে না"।'দুদা আরও বলেন, 'আমরা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না কারণ এটি আরও বড় পরিসরে সামরিক সংঘাতের পথ খুলে দেবে। আমরা সেই সংঘর্ষে যোগ দিতে চাই না। ন্যাটোও সেই সংঘাতের পক্ষে নয়। আমরা মানবিক সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে আছি। কোনোভাবেই আমরা ইউক্রেনের আকাশসীমায় কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না।'এ সময় দুদা জোর দিয়ে বলেন, পোল্যান্ড ও ন্যাটো 'ইউক্রেনের পাশে দাঁড়ানো' অব্যাহত রাখবে।একই সংবাদ সম্মেলনে জেনস স্টলটেনবার্গ বলেন, 'পুতিনের যুদ্ধ আমাদের সকলকে প্রভাবিত করে। ন্যাটো মিত্ররা সর্বদা একে অপরকে রক্ষায় একসঙ্গে দাঁড়াবে।'স্টলটেনবার্গ আরও বলেন, 'ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না। রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। ইউক্রেন থেকে সব বাহিনী প্রত্যাহার করতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টায় সরল বিশ্বাসে জড়িত হতে হবে।'
3
চিকিৎসাসেবা সহায়তার লক্ষ্যে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সমকাল। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমকালের পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং ল্যাবএইডের পক্ষে নির্বাহী পরিচালক সাকিফ শামীম এ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী সমকালের সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডে বিশেষ সুবিধায় অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাইমস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, সমকালের উপসম্পাদক আবু সাঈদ খান, সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু, প্রধান প্রতিবেদক লোটন একরাম, বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম মণ্ডল, জিএম মার্কেটিং ফরিদুল ইসলাম, ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-ই খুদা (দীপ), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ হেলথ চেকআপ অ্যান্ড করপোরেট সার্ভিসেস জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
6
নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিলের সিদ্ধান্ত অনুযায়ী ৩টি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। গত ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার একটিতেও ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়নি। ইভিএম পদ্ধতিতে এই উপজেলায় প্রথমবারের মতো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে পর্যন্ত।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত।এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলার তিনটি ইউনিয়নেই ভোট হবে ইভিএমে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করেছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে ধাপে ধাপে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।
6
করোনায় কোনো সাংবাদিক মারা গেলে তার পরিবার পাবে ১০ লাখ রুপি। এছাড়া তার স্ত্রী আজীবন মাসে ১০ হাজার রুপি করে পেনশন পাবেন। করোনা ভাইরাসের কারণে উদ্ভ,ত পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ এ প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তানের পাঞ্জাব সরকার। গত শুক্রবার প্রদেশটির তথ্যমন্ত্রী ফয়জুল হাসান চোহান এ ঘোষণা দেন। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। পাকিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৬৯৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬৬ জন। আর পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৭৯ জন। সেখানে মারা গেছেন ১৯ জন। শুক্রবার (১০ এপ্রিল) লাহোরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীরা যাতে করোনায় আক্রান্ত না হন, সেজন্য আমরা তাদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্য নির্দেশিকা তৈরি করেছি। এগুলো ইতোমধ্যে মিডিয়া হাউসগুলোতে পাঠানো শুরু হয়েছে। তিনি বলেন, কোনো সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে পাঞ্জাব সরকার তাদের এক লাখ রুপি দেবে। আর কেউ যদি মারা যায়, তাহলে তার পরিবার পাবে ১০ লাখ রুপি। এছাড়া তার স্ত্রী পেনশন হিসেবে আজীবন প্রতি মাসে ১০ হাজার রুপি করে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী উসমান বুজদারের নেতৃত্বে এই প্যাকেজ ঘোষণা করা হয় বলে জানান তথ্যমন্ত্রী। তবে শুধু সাংবাদিকদের জন্যই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেনি পাঞ্জাব সরকার। পত্রিকার হকাররা যাতে এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকে, সেজন্য তাদের মাঝে ফেসমাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার বিতরণ করার ঘোষণা দিয়েছে সরকার। করোনার সংক্রমণ এড়াতে প্রদেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে সেখানে।
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছে নারায়ণগঞ্জ আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালত মামলাটি গ্রহণ করেন। মামলার শুনানি শেষে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ প্রদান করেছেন আদালত। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আকরাম হোসেন বাদল মামলার আবেদন করেন।মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। মামলার অন্য আসামিরা হলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুর, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।বাদী পক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। আজকে আদালত সেই আবেদন গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।নুরুল হুদা বলেন আরও বলেন, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা রটনা করা একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না। সেই কারণে আমি নিজেও আগ্রহী হয়ে এই মামলায় নিজেকে যুক্ত করেছি।
9
রাজধানীর বাংলামোটরে সাফায়েত নামে আড়াই বছরের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগে শিশুটির পিতা নুরুজ্জামান কাজলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দিবাগত রাতে শিশুটির মা মালিহা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শিশুর পিতা নুরুজ্জামান কাজলকে আসামি করা হয়েছে। এর আগে, বুধবার সকালে রাজধানীর বাংলামোটর এলাকার একটি বাসায় সাফায়েত নামে আড়াই বছরের এক শিশুকে তার বাবা হত্যা করেছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায় পুলিশ। কিন্তু বাসার ভেতরে ঢুকতে পারছিলেন তারা।কারণ ভেতরে মরদেহের পাশে ধারালো দা হাতে আরেক সন্তানকে বুকে নিয়ে বসেছিলেন শিশুটির বাবা নুরুজ্জামান কাজল। দীর্ঘ ৫ ঘণ্টা পর অবশেষ জীবিত সন্তানকে উদ্ধার এবং তার বাবাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব
6
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলবুনিয়া পাড়ার ডা. মো. হানিফের ছেলে সাইফুল করিম। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় এক নম্বরে রয়েছে এই ইয়াবা গডফাদারের নাম। ইয়াবা সাম্রাজ্যের কথিত এই 'ডন' শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ইয়াবা জগতের মাফিয়া হিসেবে খ্যাত সাইফুল করিমের মৃত্যুতে কক্সবাজারে চলছে ব্যাপক আলোচনা। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মরণনেশা ইয়াবার বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর বিদেশে পালিয়ে ছিলেন সাইফুল করিম। আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে গত রোববার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে দেশে এসেছিলেন তিনি। কিন্তু তার শেষ রক্ষা আর হলো না। মৃত্যুর পর বেরিয়ে আসছে তার উত্থানের অজানা অনেক কাহিনী। সূত্র জানায়, সাইফুল করিম চট্টগ্রামে বেড়ে উঠেছেন। পরিবার নিয়ে থাকতেন কোরবানিগঞ্জ এলাকায়। ইয়াবা জগতে প্রবেশের আগে ১৯৯৭-৯৮ সালের দিকে তিনি চট্টগ্রাম এমইএস কলেজে পড়াশোনা করতেন। এই সময়েই ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন সাইফুল। চট্টগ্রামের নামিদামি পরিবারের সন্তানদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। বন্ধু এবং পরিচিতদের 'অফার' দিতে শুরু করেন। অনেকে তার প্রলোভনে সাড়া দিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। এভাবেই ইয়াবা ব্যবসায় বিশাল এক সিন্ডিকেট গড়ে তোলেন সাইফুল করিম। স্বল্প সময়ের মধ্যে শতকোটি টাকার মালিক বনে যান। ঘনিষ্ঠ মহলের মতে, সাইফুল করিমের ইয়াবা সিন্ডিকেট মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি এই সিন্ডিকেটের সদস্য। তাদের সবাই এখন কোটি কোটি টাকার মালিক। সাইফুল প্রায় সময় দুবাই, ইয়াঙ্গুনে থাকলেও তার ইয়াবা কারবার চলছিল অপ্রতিরোধ্য গতিতে। সাবেক এমপি আবদুর রহমান বদির সঙ্গে ছিল সাইফুলের অন্তরঙ্গ সম্পর্ক। সেই সুবাদে সীমান্ত এলাকা টেকনাফে ছিল তার প্রভাব প্রতিপত্তি। অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্যের আড়ালেও ইয়াবা ব্যবসা করতেন সাইফুল। বন্দরে আমদানি-রফতানি ব্যবসার নামে সেরা করদাতার তালিকাতেও থাকত তার নাম। এভাবে সিআইপি-ভিআইপি মর্যাদার আড়ালেও চলত তার ইয়াবা কারবার। সাইফুল নিজেকে আমদানি-রফতানিকারক বলে পরিচয় দিতেন। তার বৈধ ব্যবসার সাইনবোর্ডের নাম এসকে ইন্টারন্যাশনাল। মিয়ানমারের মংডু থেকে আমদানি পণ্যের সঙ্গে দেশে ইয়াবার চালান নিয়ে আসতেন তিনি। এই চালান সারাদেশে পাচার করার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে তার। এক সময়ে সাইফুল করিম বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। বিয়ে করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহর বোনকে। পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে রয়েছে তার সখ্য। সাইফুল টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করতেন। চট্টগ্রামের কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারসহ একাধিক স্থানে রয়েছে সাইফুল করিমের বেশ কয়েকটি অভিজাত অ্যাপার্টমেন্ট। রাজধানীতেও তার একাধিক ফ্ল্যাট আছে। ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, মিয়ানমারের মংডুতে রয়েছে সাইফুল করিমের আলাদা কদর। সেখানে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রক এবং আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনও তাকে রাজার হালে অতিথি করে রাখতেন। কারণ, তারা প্রতি মাসে ইয়াবা বিক্রির কোটি কোটি টাকা বখরা পেতেন সাইফুলের কাছ থেকে। একাধিক সূত্রজানিয়েছে, দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকের হিসাবে স্বজন ও তার প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে শতকোটি টাকা রয়েছে। শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সাইফুলের বিদেশে বিপুল অর্থ পাচার করার তথ্য পেয়েছে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত দল। ইয়াঙ্গুন থেকে হঠাৎ দেশে সাইফুল: এতদিন দাপটের সঙ্গে চললেও গত আগস্টের পর থেকে সাইফুলের সাম্রাজ্যে মেঘ জমতে শুরু করে। এই সময়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হলে তিনি গা ঢাকা দেন। প্রায় ১০ মাস সাইফুল দুবাই ও ইয়াঙ্গুনে আত্মগোপনে ছিলেন। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, গত রোববার রাতে কঠোর গোপনীয়তার মধ্যে ইয়াঙ্গুন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাইফুল। এরপর রাতেই সড়কপথে কক্সবাজার রওনা হন। ঘনিষ্ঠ সূত্র জানায়, পুলিশের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছায় তিনি দেশে ফিরে এসেছেন। এ ব্যাপারে মধ্যস্থতা করেছেন একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। ওই সাংবাদিকের মধ্যস্থতায় এর আগে তার দুই ভাই রাশেদুল করিম ও মাহাবুবুল করিম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনার পর সাইফুলও দেশে ফেরার বিষয়ে আগ্রহী হন। মধ্যস্থতাকারী সাইফুলকে আশ্বাস দিয়েছিলেন-আত্মসমর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে 'পুলিশের সেফহোমে' রাখা হবে। কিন্তু সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল সাইফুলের। ধরা দিলেও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রাণ হারালেন। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, কয়েক দিন আগে সাইফুল করিম বিদেশ থেকে টেকনাফ আসেন। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, কয়েক দিন আগে মিয়ানমার থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইয়াবার বড় একটি চালান নিয়ে এসেছে। সেই ইয়াবা উদ্ধারে গেলে ইয়াবা কারবারি সহযোীগরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে সাইফুল করিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
6
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অন্যতম বড় বাধা তামাক। এসডিজি অর্জন করতে হলে তামাক চাষ ও নিয়ন্ত্রণে সারচার্জ ব্যবস্থাপনা নীতি অনুমোদন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়নের দাবি জানিয়েছেন তামাকবিরোধী জোটের নেতারা।সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে তারা এ দাবি জানান। সকালে ঢাকায় অবস্থানরত বাংলাদেশ তামাকবিরোধী জোটভুক্ত সংগঠনগুলো মৎস্য ভবনের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ, পোস্টার প্রদর্শন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি পালন করে। শোভাযাত্রায় বডি এগেইনস্ট ডিস্ট্রাকটিভ সোস্যাল একটিভিটিস (বাদসা), মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিল (মানবিক), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ), পাবলিক হেলথ ফাউন্ডেশন (পিএইচএফ), জনস্বার্থ ফাউন্ডেশন, এলআরবি ফাউন্ডেশন, অরুনোদয়ের তরুণ দল, স্বপ্নের সিঁডি সমাজ কল্যাণ সংস্থা, স্বচ্ছ ফাউন্ডেশন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, সেরিদ, ওয়াইএসএসই, ওয়াইসিবি, ইয়ুথ সান, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলুন উড়িয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মানবিকের তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুমন শেখের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জনস্বার্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডিএম সাকলায়েন, স্বপ্নের সিড়ি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে সালমা, এলআরবি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুলতানা রাজিয়া শিলা, সেরিদের প্রতিনিধি ইপ্সিতা প্রমুখ। এ ছাড়া তামাকবিরোধী জোট রাজধানীর আগারগাঁও, কামরাঙ্গীরচর ও দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
6
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের সভাপতি শেখ হাসিনা ২০১৯ সালের নির্বাচনে সকল দলকে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাই আমরা খালি মাঠে নয়, খেলে জিততে চাই।' শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জে দিরাই উপজেলা বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত। বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, '২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সাহস থাকলে আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনে যে ফল হবে আওয়ামী লীগ তা মেনে নেবে।' তিনি বলেন, '২০১৪ সালের নির্বাচনের আগেও শেখ হাসিনা খালেদা জিয়াকে বলেছিলেন, আসুন গণভবনে বসে আলোচনা করি কীভাবে নির্বাচন হবে। তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেদিন নির্বাচন না হলে দেশের অবস্থা কী হতো? আজ আপনারা যে উন্নয়ন পাচ্ছেন সেটি হতো না। দেশ স্থিতিশীল থাকতো না। খালেদা জিয়া নির্বাচনে না এসে জ্বালাও পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে অশান্ত করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন।' মন্ত্রী বলেন, 'গুলশানে হামলা এবং শোলাকিয়ায় ঈদের নামাজে হামলার ঘটনা জীবনবাজি রেখে ঠেকিয়েছে পুলিশ। এসব ঘটনার পর খালেদা জিয়া বলেছেন- জঙ্গিদের মারা হলো কেন? যেখানে জঙ্গি ছেলের লাশ বাবা নিচ্ছেন না। বলছেন এমন ছেলের লাশ তিনি নিবেন না। অথচ সেখানে খালেদা জিয়া জঙ্গির পক্ষ নিচ্ছেন।' সমাবেশ শুরুতে দিরাই উপজেলার ৫ ইউনিয়নের গ্রামে পল্লীবিদ্যুৎ এবং দিরাই পৌর শহরের একটি এলাকায় পিডিবির নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন মন্ত্রী। এর আগে মন্ত্রী সকালে শাল্লা উপজেলা সদরে ৫০ বেডের হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং দিরাই উপজেলা সদরে ৫০ বেডের হাসপাতাল ভবন উদ্বোধন করেন। হাসপাতাল ভবন উদ্বোধন করে সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, অ্যাড. শামছুনন্নাহার বেগম শাহানা এমপি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম বদরুল ইসলাম ,সিভিল সার্জন ডা. আব্দুল হেকিম, ডা. ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
9
কুষ্টিয়ায় মোহাম্মদ নাঈম (১৩) নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণের চার দিন পর উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে র্যাব-১২-এর একটি দল তাকে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে সাতটায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ নাঈম কুষ্টিয়া শহরতলির জুগিয়া মাঠপাড়া গ্রামের দিনমজুর মিল্টন শেখের ছেলে। গত রোববার বিকেলে সে নিখোঁজ হয়। এরপর সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। জিডি ও পরিবার সূত্রে জানা যায়, নাঈম উপজেলার জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। গত রোববার বিকেলে ওই মাদ্রাসার সামনে থেকে সে নিখোঁজ হয়। পরের দিন সোমবার সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। নাঈমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুঠোফোনে তাঁদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন অপহরণকারীরা। টাকা না পেয়ে তাঁরা হুমকি দিয়ে আসছিলেন। এমনকি মুঠোফোনে নাঈমের কান্নার অডিও ক্লিপও পাঠানো হয়। নিরুপায় হয়ে তাঁরা বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা পাঠান। এরপরও নাঈমের কোনো হদিস পাচ্ছিলেন না। র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা দেড়টায় পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে নাঈমকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটকের কোনো তথ্য জানানো হয়নি। নাঈমকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
6
বিটিভির নিয়মিত অনুষ্ঠান 'গান আলাপন'। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় শিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের পরবর্তী পর্বে অতিথি হয়ে আসবেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী কাজী শুভ ও রন্টি দাশ। কাজী শুভ ও রন্টি দাশ তাদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে কথা বলবেন। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেসব ভিডিওর সম্প্রচার। শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় 'গান আলাপন'-এর এ পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামী মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টা ২৫ মিনিটে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
2
একটা লম্বা বিরতি। এরপর বেশ তোড়জোড় করেই ফিরছেন বলিউড কিং খান। দক্ষিণি পরিচালক অ্যাটলির হাত ধরে নতুন ছবি নিয়ে আসছেন শাহরুখ খান। ছবিটি নিয়ে গুঞ্জন কম নেই। নতুন করে যুক্ত হলো-দুনিয়া কাঁপানো ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'-এর যোগসূত্র আছে ছবিটির সঙ্গে! গত শুক্রবার ভারতের পুনেতে ছবির শুটিংও শুরু হয়েছে। শাহরুখের সঙ্গে আছেন দক্ষিণি ছবির লেডি সুপারস্টার নয়নতারা। দেখা যাবে প্রিয়ামণিকেও। শোনা গেছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। পর্দায় নেতিবাচক ও ইতিবাচক দুটি চরিত্রে দেখা যাবে তাঁকে। নেতিবাচক চরিত্রে শাহরুখকে দেখা যাবে ব্যাংক ডাকাতের ভূমিকায়। এখানেই যোগসূত্র পাওয়া গেছে 'মানি হাইস্ট'-এর সঙ্গে। বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই সিরিজের কিছু অংশ নিয়ে নাকি এই ছবির সাবপ্লট বানানো হয়েছে। এমনটাই প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদমাধ্যম। আর যদি তা-ই হয়, তবে সিরিজটির জনপ্রিয় চরিত্র 'প্রফেসর'-এর মতোই একটি চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে! ব্যাংক ডাকাতকে ধরতে থাকবে স্পেশাল এজেন্ট। ওই চরিত্রেও থাকবেন শাহরুখ নিজেই। অর্থাৎ নিজেই নিজের মুখোমুখি হচ্ছেন কিং খান। তবে আসলেই ছবিটির সঙ্গে 'মানি হাইস্ট'-এর কোনো যোগসূত্র আছে কি না, এ বিষয়ে কিছুই জানায়নি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির গল্প ও কাহিনি পরিচালক অ্যাটলির। পাশাপাশি শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস ছবির পাণ্ডুলিপি নিয়ে পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ছবিতে দেখা যাবে জনপ্রিয় কৌতুকাভিনেতা সুনীল গ্রোভারকেও। রেড চিলিস এর আগে একবার নেটফ্লিক্সের সঙ্গে 'মানি হাইস্ট'-এর হিন্দি ভার্সন বানানোর ব্যাপারে কাজ শুরু করেছিল। পাণ্ডুলিপির কাজ কিছু দূর এগোলেও শেষ পর্যন্ত সফল হয়নি। তাই এবারে অ্যাটলির ছবিতে 'মানি হাইস্ট'-এর কিছু অংশ সাবপ্লট হিসেবে থাকায় শাহরুখভক্তরা বেজায় খুশি! অ্যাটলি দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার 'রাজা রানি', 'মার্সাল', 'থেরি'র মতো ছবি পরিচালনা করেছেন। দর্শক মুখিয়ে আছেন অ্যাটলি-শাহরুখ জুটির ছবি দেখতে।
2
করোনাকালে আম চাষিদের সুবিধার কথা চিন্তা করে এক জোড়া ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করল বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১১ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ - রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচলকারী ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি প্রতিদিন দুপুর ২টায় রহনপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে দিবাগত রাত ২ টায়। আবার ঢাকা থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে ভোর ৩টা ১৫ মিনিটে এবং পৌঁছাবে বিকেল সাড়ে ৩ টায়। ম্যাংগো স্পেশাল ট্রেন জোড়াতে ৫টি ল্যাগেজ ভ্যান এবং টি পিসিআর ভ্যান সংযুক্ত থাকছে, ৪৩ টন আম ধারন ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে প্রতি কেজি আম রহনপুর, চাঁপাই থেকে ঢাকা আনতে খরচ পড়বে মাত্র ১ টাকা ৩০ পয়সা, আর রাজশাহী থেকে কেজি প্রতি খরচ ১ টাকা ১৭ পয়সা মাত্র। আপাতত প্রতিদিন ম্যাংগো স্পেশাল ট্রেন জোড়া চলবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ। তিনি বলেন, এ অঞ্চলে প্রচুর আম হয়। করোনার কারণে যাতে চাষিরা / ব্যবসায়ীরা আম ঢাকায় নিতে কোন অসুবিধার সম্মুখীন না হন এবং নাম মাত্র খরচে আম ঢাকায় নিয়ে বিক্রি করতে পারেন সেজন্য গত বছরের মত এ বছরও ম্যাংগো স্পেশার ট্রেন চালু করা হলো। যতদিন চাহিদা থাকবে ততদিন ট্রেনটি চলবে। তবে ঢাকা থেকে আসার পথে ব্যবসায়ীরা অন্য যে কোনো পণ্য আনতে পারবেন।
6
শেক্সপিয়ার বলেছিলেন, 'নামে কী আসে যায়'। সেই কথাই এবার ভিকি কৌশলের মুখে। সারার সৌন্দর্যে বিভোর বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক, সাইফ কন্যার উপর থেকে চোখ সরছে তার। আর মুখে বলছেন- 'নামে কী আসে যায়'। অবশেষে আনুষ্ঠানিকভাবে ভিকি কৌশল এবং সারা আলি খান ঘোষণা করে দিলেন এবার বলিউডের নতুন জুটি তারা। না, না বাস্তবে নয় কেবল পর্দায়! খবর হিন্দুস্তান টাইমস এতদিন লুকিয়ে লুকিয়ে ইনডোরে শ্যুটিং সারছিলেন এই দুই তারকা, ছবির সেটের বহু ছবিও ফাঁস হয়েছে ইনডোরের রাস্তা-ঘাট থেকে। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন দুজনে। বৃহস্পতিবার ছবির শ্যুটিং শেষের খবর জানালেন সারা-ভিকি, তাও অভিনব কায়দায়। এদিন নিজেদের অনস্ক্রিন কেমিস্ট্রির ঝলক প্রকাশ্যে আনেন তারা। ছবিতে দেখা গেল পরস্পরের বাহুডোরে তারা, অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন একে অপরের দিকে। সারাকে আদরে ভরিয়ে দিচ্ছেন ভিকি। ছবির ক্যাপশনে ক্যাটরিনার সদ্যবিবাহিত স্বামী লিখলেন, 'নামে কী এসে যায়! সবে তো ব়্যাপ-আপ হল'। অর্থাৎ এই ছবির নাম এখনও অজানা। তবে পরিচালনার দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ উতেকর। ভিকির কথায়, এই ছবির অংশ হওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত। কলাকুশলীদের পাশাপাশি ইনডোরবাসীকে ধন্যবাদ জানান ভিকি। তবে ভিকির পোস্টের কমেন্ট বক্সে মজাদার মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। কেউ বলছেন, 'এর মধ্যেই বউকে ভুলে গেলে'। কেউ লিখেছেন, 'এটা তো ক্যাটরিনাকে ধোঁকা দেওয়া হল'। উল্লেখ্য, গত ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছেন 'ভিক্যাট'। অন্যদিকে পর্দায় সৌম্যা হয়ে উঠতে পেরে পরিচালকের প্রতি কৃতজ্ঞ সারা। কো-স্টার ভিকিকে নিয়ে অভিনেত্রী লেখেন, 'তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন ধামেকেদার। পঞ্জাবি গানে নাচ, বনফায়ার, সকালবেলা ড্রাইভে বার হওয়া, আর চায়ের পর চা ধন্যবাদ এই সফরটা এতো সুন্দর করে তোলবার জন্য। আমার দেখা অন্যতম সেরা, প্রতিভাবান এবং বিনয়ী অভিনেতা। আমি গর্বিত তোমার নায়িকা হতে পেরে'। জানা যাচ্ছে, রোম্যান্টিক-কমেডি জঁর ছবি এটি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন।
2
একমাত্র জাতীয় পার্টিই (জাপা) জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে দাবি করেছেন দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, 'মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই জাতীয় পার্টি দেশে উন্নয়ন-সমৃদ্ধি এবং সংস্কারের রাজনীতি প্রবর্তন করতে চায়।' বৃহস্পতিবার বনানীস্থ কার্যালয়ে পার্টির উপদেষ্টামণ্ডলীর সভায় এসব কথা বলেন এরশাদ। এ সময় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী উপস্থিত ছিলেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে আ. ন. ম শাহজাহান, অধ্যক্ষা রওশন আরা মান্নান এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী, ক্কারী মোঃ হাবিব উল্লাহ বেলালী, সৈয়দ দিদার বখত্, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, 'জনগণের প্রত্যাশা পূরণের জন্যই জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।' তিনি বলেন, 'আমরা সাংবিধানিক পন্থায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। আর তার জন্য অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাব বিবেচনা করা হবে।' সাবেক রাষ্ট্রপতি বলেন, 'পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের এখন নিবেদিতভাবে কাজ করতে হবে।' পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, 'ওই মহাসমাবেশেই পার্টির দিক নির্দেশনার কথা জানানো হবে।'
9
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে লকডাউন ঘোষণার পর টানা তৃতীয়দিনের মতো রোববারও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যাত্রীদের ঢল নেমেছে। পদ্মা পার হয়ে দক্ষিণের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য রাজধানী ও আশপাশের জেলাগুলোর হাজার হাজার মানুষ ভিড় করেছে এ ঘাটে। যাত্রীদের চাপের মধ্যে রোববার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটের ১৬টি ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার যানবাহনের পাশাপাশি হাজারও মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে। ঢাকা ও বিভিন্ন জেলা থেকে অনেকেই বিভিন্ন বাহনে ভেঙে ভেঙে পৌঁছাচ্ছে শিমুলিয়ায়। মুন্সিগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসিয়ে ঘাটে আসার আগেই যানবাহন ফিরিয়ে দেওয়া হলেও যাত্রীরা পায়ে হেঁটে ঠিকই ফেরিঘাটে পৌঁছে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় ফেরিতে করেই সব যাত্রী পারাপার হচ্ছে। প্রতিটি ফেরিতেই অল্প সংখ্যক যানবাহনের সঙ্গে যাত্রীদের ভিড়। সকাল থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। শুধু পন্যবাহী ও জরুরি পরিষেবার যানবাহন পারাপারের কথা থাকলেও ফেরিতে ব্যক্তিগত গাড়ি পারাপার হতেও দেখা গেছে। এদিকে গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য বাহনে করে ভেঙে ভেঙে মানুষকে গন্তব্যে যেতে হচ্ছে। শিমুলিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনের সংযোগ সড়ক বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় এ সমস্যা আরও বেড়েছে। জেলার বিভিন্ন পয়েন্টে মোট ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। এরমধ্যে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক, শহর ও শহরের আশপাশেই আটটি চেকপোস্ট রয়েছে। এসবে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ম্যানেজার মোহাম্মদ ফয়সাল বলেন, শত চেষ্টা করেও যাত্রীদের থামানো যাচ্ছে না। চাপ বেড়ে যাওয়ায় ১৫টি ফেরি চালু রাখতে হচ্ছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় মুন্সিগঞ্জসহ ঢাকা বিভাগের সাত জেলায় গত ২২ জুন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসব জেলায় বাস, ট্রেন ও লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়। কিন্তু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহন পারাপারের জন্য শিমুলিয়া-বাংলাবাজার রুটে সীমিত পরিসরে ফেরি চালু রেখেছিল কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সুপারিন্টেন্ডেন্ট মেহেদী হাসান জানান, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে সারাদেশে লকডাউন জারির ঘোষণা আসে গত শুক্রবার। ফলে শনিবার সকাল থেকেই অনেকে ঢাকা ছাড়তে শুর করে। পণ্যের গাড়ির জন্য চালু রাখা ফেরিতে মানুষের ঠাসাঠাসি ভিড় শুরু হয়ে যায়। শনিবার রাতে সরকার ঘোষণা দেয়, সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন এবং বৃহস্পতিবার থেকে 'কঠোর লকডাউন'। এ খবরের পর রোববার সকাল থেকে শিমুলিয়ায় মানুষের চাপ আরও বেড়ে গেছে। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন বলেন, যাত্রীদের ঘাটে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কে গত দুইদিনের তুলনায় রোববার মানুষের চাপ আরও বেড়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কে ট্রাফিক ও জেলা পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন ঘাট মুখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি উপজেলাসহ জেলা সদরেই ছয়টি চেকপোস্ট রয়েছে। জরুরিসেবা সংশ্লিষ্ট দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এছাড়া ইতোমধ্যে জেলায় কঠোরভাবে লকডাউন পালনে কার্যকর বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে।
6
ফুটবলে কোচই সবকিছু। ক্রিকেট সেখানে অধিনায়কের খেলা। অধিনায়কের একটা সিদ্ধান্তে দল যেমন সাফল্যের আকাশে উড়তে পারে, আবার একটু ভুলেই হতে পারে সর্বনাশ! শুধু কি মাঠ? মাঠের বাইরেও একজন অধিনায়কের প্রভাব কিংবা ভূমিকা দলের সবকিছু বদলে দেয়। সেই কাজটি বহু বছর ধরে দারুণভাবেই করে গিয়েছিলেন বলেই তো মহেন্দ্র সিং ধোনিতে এখনো অনেকে অনুপ্রেরণা খুঁজে পান, মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে অনেকের অনিঃশেষ মুগ্ধতা।এই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদও কি হবেন এমন এক নেতা, যাঁর নাম বাংলাদেশ ক্রিকেট লিখে রাখবে সোনার হরফে? মাহমুদউল্লাহর এবারের চ্যালেঞ্জটা একটু বেশিই হচ্ছে একটি কারণে। অতীতে বাংলাদেশের কোনো অধিনায়ক ক্রিকেটের ছোট সংস্করণের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে সেভাবে সাফল্য বয়ে আনতে পারেননি। যদিও ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সেই ম্যাচে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। সেই ম্যাচে ২৭ বলে করেছিলেন ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস। এটুকুই। শুরুর সেই আলো মিলিয়ে গেছে দ্রুতই। এরপর ওই বিশ্বকাপের বাকি চার ম্যাচেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আশরাফুলের দলকে। ওই চার ম্যাচে আশরাফুল করেন সাকল্য ২৬ রান।দুই বছর পর ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপটা তো অধিনায়ক আশরাফুলের জন্য আরও হতাশাজনক অধ্যায় হয়ে আছে। বাংলাদেশ বিশ্বকাপের দৌড় থেমে যায় দুই ম্যাচেই। ব্যাট হাতেও অধিনায়ক আশরাফুল ছিলেন ব্যর্থতার প্রতিচ্ছবি। টুর্নামেন্টে ব্যর্থতার দায় নিয়ে পরে হারাতে হয় নেতৃত্বও।২০১০ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিক ছাপ রেখে গেলেও নেতৃত্বে সাফল্য দেখাতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। দুই ম্যাচের দুটিতে হেরেই দেশে ফেরে বাংলাদেশ। অবশ্য সাকিব ৭৫ রানের সঙ্গে শিকার করেন ৪ উইকেট।এর পরের দুটি বিশ্বকাপেই অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। ২০১২ বিশ্বকাপেও অতীতের মলিন পরিসংখ্যান বদলাতে পারেনি বাংলাদেশ। দুটিতেই হেরে শেষ হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপ। মুশফিকও ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি। অবশ্য ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তান ও নেপালকে মুশফিকের দল হারালেও আবার বড় অঘটনের জন্ম দেয় হংকংয়ের কাছে হেরে। সাত ম্যাচের পাঁচটিতেই হেরে নকআউটের আগেই দর্শক হয়ে যায় বাংলাদেশ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই দলই কিনা পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ। এবারও সাত ম্যাচের বিপরীতে জয় দুটি। পুরো টুর্নামেন্টে মাশরাফির অবদান ৩১ রান ও ৩ উইকেট। এটিই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে আছে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের কাছে।সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য যেন অপেক্ষা করে দুঃস্বপ্ন আর হতাশা! বিশ্বকাপের প্রতিটি পর্বে অংশ নিলেও এখনো নকআউটের বৈতরণিই পার হতে পারেনি বাংলাদেশ দল। চার-ছক্কার এই খেলায় বাংলাদেশের পরিসংখ্যানটা এতটাই মলিন যে টেস্টের সেরা ১০ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। বিশ্বকাপে এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ১৯টিতেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপে অন্য দলগুলোর জয় যেখানে প্রায় ৫০ শতাংশ কিংবা তারও বেশি, সেখানে বাংলাদেশের জয় মাত্র ২০.৮৩ শতাংশ।এবার সেই ধূসর পরিসংখ্যান মোছার বড় চ্যালেঞ্জটা মাহমুদউল্লাহর সামনে।বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবার বাংলাদেশের দারুণ সম্ভাবনা দেখছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়েছে। সেদিক দিয়ে সম্ভাবনা খুব ভালো। তবে এটা ঠিক, বাংলাদেশ টি-টোয়েন্টিতে সেভাবে ভালো দল হয়ে ওঠেনি। সেই দিক চিন্তা করলে একটু ভয় তো আছেই।'বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কদের অভিজ্ঞতা সুখকর নয়। মাহমুদউল্লাহ কি সেই রীতি ভাঙতে পারবেন-এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো দলও এখনো সেভাবে সাফল্য পায়নি, একটা বিশ্বকাপও জেতেনি। সেখানে তো বাংলাদেশ অনেক দূরে। আর অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেও দারুণ ব্যাটার। ফর্মেও আছে। আশা করছি, তার নেতৃত্বে নতুন বাংলাদেশকে দেখতে পাব বিশ্বকাপে।'বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুঃসময়ে টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্বটা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে একাধিকবার দলের দায়িত্বের ভার মাহমুদউল্লাহর কাঁধে উঠলেও পাকাপাকিভাবে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পান ২০১৯ সালের অক্টোবরে। সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় পড়লে এই অভিজ্ঞ অলরাউন্ডারকেই ক্রিকেটের ছোট সংস্করণের অধিনায়ক বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় কঠিন সময়ে দায়িত্বভার পেলেও গত দুই বছরে দলকে তিনি নিজের মতো গুছিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগও পেয়েছেন।এই সময়ে মাহমুদউল্লাহর নেতৃত্বে দারুণ সাফল্যও পেয়েছে বাংলাদেশ। তাঁর অধীনে ২৭ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের হারটাও বাংলাদেশের যেকোনো অধিনায়কের চেয়ে বেশি-৪৮.১৪। কিন্তু এই জয়ের ৯টিই যে এসেছে ঘরের মাঠে। এখানেই মাহমুদউল্লাহর চ্যালেঞ্জটা। সেই চ্যালেঞ্জটা যে একটু কঠিনই হচ্ছে, এর মধ্যেই আঁচ পেয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দুটিতেই হার বুঝিয়ে দিল, পরীক্ষাটা সহজ হবে না মাহমুদউল্লাহদের। বাছাইপর্ব পেরিয়েই যেতে হবে সুপার টুয়েলভসে। পথটা বেশ কণ্টকাকীর্ণই বটে।অবশ্য বিশ্বকাপের মঞ্চে যাওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ। গত বৃহস্পতিবার আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভসে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভসে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।'নিজেদের সেরা খেলাটা কীভাবে খেলতে হবে, সেটি অধিনায়ককেই আগে করে দেখাতে হবে। সতীর্থদের পথ দেখিয়ে দিতে, অনুপ্রাণিত করতে পারফরম্যান্সের চেয়ে সেরা উপায় কী হতে পারে! আর সেটি হলেই ব্যর্থতার পুরোনো বৃত্তটা ভাঙা যাবে অনায়াসে।
12
তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার 'বাস্তব' ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানিতে ইউক্রেনকে ভারী যুদ্ধাস্ত্র সহায়তা দিতে সম্মেলনে বসছেন যুক্তরাষ্ট্রসহ ৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী। এ সম্মেলন সামনে রেখে ওই সতর্কবার্তা দেন শীর্ষ রুশ কূটনীতিক। মস্কোর অভিযোগ, কিয়েভকে অস্ত্র দেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধে অংশ নিচ্ছে ন্যাটো। এটি পারমাণবিক যুদ্ধের বাস্তব ও মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে যাওয়ার গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল ল্যাভরভকে। তাকে জিজ্ঞাসা করা হয়, ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনীয় কিনা। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে পরমাণু যুদ্ধ থেকে বিরত থাকার নীতিতে অটল রাশিয়া। এটিই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান। কিন্তু বর্তমানে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা বিবেচনাযোগ্য। আমরা এসব ঝুঁকি কৃত্রিমভাবে বাড়াতে চাই না। কিন্তু অনেকেই তা চাচ্ছে। বিশ্ব মারাত্মক ও বাস্তব ঝুঁকিতে। এমন পরিস্থিতিকে আমরা হালকা করে দেখতে পারি না। তিনি আরও বলেন, 'ন্যাটো মূলত একটি প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ।' মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমান ঘাঁটিতে ৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে সম্মেলন আহ্বান করেছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে এ বৈঠকের ঘোষণা দেওয়ার পর ল্যাভরভ এভাবে হুঁশিয়ারি দিয়েছেন।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জার্মানি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলেই। তিনি বলেন, 'আগামী কয়েক সপ্তাহ খুব ভয়াবহ হবে। যুদ্ধে সফল হওয়ার জন্য তাদের (কিয়েভ) অব্যাহত সহায়তা দরকার। এই সম্মেলনের উদ্দেশ্যই এটি।' তিনি আরও বলেন, 'লক্ষ্য সমন্বিত সহায়তা- এগুলোর মধ্যে হাউজার কামান, স্টিংগার, কিলার ড্রোন, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেওয়া।' এরই মধ্যে জার্মানি ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে বিমানবিধ্বংসী ট্যাঙ্ক জেপার্ড দিচ্ছে। এ ছাড়া ফ্রান্স সিজার কামান এবং যুক্তরাজ্য বিমানবিধ্বংসী ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, 'রাশিয়া বুঝে গেছে বিশ্ব কিয়েভকে সমর্থন করছে। মস্কো শেষ আশাও হারিয়েছে। এ কারণেই এখন তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। মস্কো নিজেদের হার দেখতে পাচ্ছে। ভীতি প্রদর্শন হচ্ছে দুর্বলতার লক্ষণ। তাই বাকি বিশ্বের উচিত ইউক্রেনকে আরও বেশি করে সাহায্য করা। এতেই ইউরোপ ও বাকি বিশ্বের নিরাপত্তা সুনিশ্চিত হবে।' যুক্তরাজ্য রাশিয়ার এ আশঙ্কা প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জ্যামস হিয়্যাপি বলেন, ঠিক এখন যুদ্ধের আসন্ন হুমকি আছে বলে আমি মনে করি না। প্রতিবেশী দেশে রাশিয়ার সামরিক অভিযান তৃতীয় মাসে গড়িয়েছে। ১৯৪৫ সালের পর ইউরোপীয় কোনো দেশে এটি সবচেয়ে বড় হামলা। এতে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের শহর ও নগরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে দেশটিকে সহায়তা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মার্চে সংস্থাটি জানায়, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ১ দশমিক ১ বিলিয়ন ডলার সহায়তা দরকার। গতকাল সংস্থাটি ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার সহায়তার আহ্বান জানায়। এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অংশ না নিলেও পশ্চিমা বিশ্ব কিয়েভকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। শুরু থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার ভারী অস্ত্রের আবেদন জানিয়ে আসছেন। বিষয়টিকে সামনে রেখে জার্মানিতে নিরাপত্তা সম্মেলন ডাকে যুক্তরাষ্ট্র। কিয়েভকে যখন দীর্ঘমেয়াদি সামরিক অস্ত্র সহায়তার জন্য বৈঠক করছে পশ্চিমারা, ঠিক তার আগে রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেন সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তারা শিগগির বিশ্ব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। খবর বিবিসি, রয়টার্স, এএফপি ও দ্য ডনের।
3
সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি রাজু র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার সময় কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। র্যাবের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগর গ্রামে নাইমকে গুলি করে হত্যা করা হয়। নাইম জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকারের ছেলে। গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তারা সপরিবারে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতো। সাংবাদিকতা ছাড়ার পর পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করতো নাইম। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন না রাজপাল যাদব। এই কৌতূকাভিনেতা প্রায় দুই দশক ধরে নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। যদিও তাঁর শেষ দু'টি ছবি 'কুলি নম্বর ১', 'হাঙ্গামা ২' মুক্তি পেয়েছে ওটিটি-তেই। তবে নিজের বক্তব্যে মূলত ওয়েব সিরিজের কথা বলেছেন রাজপাল। সেখানে সাধারণত যেই ধরনের ভাষা ব্যবহার করা হয়, তা তাঁর পক্ষে বলা সম্ভব নয় বলেই মনে করেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল যাদব বলেন, 'গালি আজকাল পায় তালি'! তিনি আরও জানান, ওয়েব সিরিজ এখন নতুন ট্রেন্ড। তবে আমার মনে হয় ওটাতে আমি নিজেকে বসাতে পারব না। গত কয়েক বছরে যে ধরনের ওয়েব সিরিজ তৈরি হয়েছে, তার সঙ্গে নিজেকে মেলাতে পারি না। এখন ওয়েব সিরিজের জন্য গালি দিতে হয়। কিন্তু আমি গালি না দিয়েই অভিনয়ের জেরে তালি পেয়ে এসেছি দর্শকদের থেকে। তিনি আরও জানান, 'আমি এমন কিছু করতে চাই না, যা বাস্তব জীবনে আমার পছন্দ নয়। পর্দায় খারাপ ভাষায় কথা বলে নিজের পেট চলাতে চাই না। আর সৃষ্টিকর্তার আশীর্বাদে, আমাকে এখনও তা করতে হয়নি। দু'দশক হয়ে গেলেও দর্শক আমাকে পর্দায় পছন্দ করেছে। আমি আমার ভক্তদেরই সকল কৃতিত্ব দিতে চাই, আমার মধ্যে থাকা অভিনয়সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য।'
2
মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটিতে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মুমিনুল ১৭৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ২৩৬ রানের জুটি গড়ে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে আউট হন মুশফিক। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান।সফরকারী শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় স্বাগতিকরা। তামিম-ইমরুলের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা করে টাইগাররা। কিন্তু এই দুই ব্যাটসম্যান নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তবে সুযোগ পুরোপুরি কাজে বাঁহাতি মুমিনুল। টপ অর্ডার এই ব্যাটসম্যান অপরাজিত ১৭৫ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি তার সামনে। অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত ৯ রানে।ওপেনার তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২৭ দশমিক ৪ ওভারে দুই উইকেটে ১২০। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু'দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন ইমরুল। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮ রান। তার আগে তামিমের সঙ্গে ৭২ রানের উদ্বোধনী পার্টনারশিপ গড়েন তিনি।লংকার পক্ষে সুরাঙ্গা লাকমাল নেন ২ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় খেলাটি। এ ম্যাচে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হলো মাহমুদুল্লাহ রিয়াদের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়াতেই টেস্টে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন রিয়াদ। টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন তিনি।এ ছাড়াও টেস্ট অভিষেক হলো বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি।সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাইম হাসান এবং তানবীর হায়দারের।সংক্ষিপ্ত স্কোর: মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটিতে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মুমিনুল ১৭৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ২৩৬ রানের জুটি গড়ে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে আউট হন মুশফিক। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান। সফরকারী শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় স্বাগতিকরা। তামিম-ইমরুলের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা করে টাইগাররা। কিন্তু এই দুই ব্যাটসম্যান নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তবে সুযোগ পুরোপুরি কাজে বাঁহাতি মুমিনুল। টপ অর্ডার এই ব্যাটসম্যান অপরাজিত ১৭৫ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি তার সামনে। অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত ৯ রানে। ওপেনার তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২৭ দশমিক ৪ ওভারে দুই উইকেটে ১২০। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু'দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন ইমরুল। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮ রান। তার আগে তামিমের সঙ্গে ৭২ রানের উদ্বোধনী পার্টনারশিপ গড়েন তিনি। লংকার পক্ষে সুরাঙ্গা লাকমাল নেন ২ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় খেলাটি। এ ম্যাচে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হলো মাহমুদুল্লাহ রিয়াদের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়াতেই টেস্টে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন রিয়াদ। টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন তিনি। এ ছাড়াও টেস্ট অভিষেক হলো বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাইম হাসান এবং তানবীর হায়দারের। বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭৪/৪ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৫*, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৯*; লাকমল ১৭-৩-৪৩-২, কুমারা ১২-১-৬৪-০, দিলরুয়ান ২৪-৪-৯৮-১, হেরাথ ২০-১-১০০-০, সান্দাকান ১৩-১-৫৮-১, ধনঞ্জয়া ৪-০-১১-০)
12
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে বিয়ের আগে ব্যাবসায়ী শেখ সইফুদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছিলেন হাসিন জাহান। দুটি মেয়েও আছে তাদের। দীর্ঘ ১০ বছরের সেই সংসার ভেঙে ২০১৪ সালে শামির সঙ্গে বিয়ে হন হাসিন। কিন্তু এরপরও সাবেক স্ত্রীর বিপদে কষ্ট পাচ্ছেন ভারতের বীরভূমের সিউড়ি শহরের ব্যবসায়ী শেখ সইফুদ্দিন ওরফে বাবু। খবর আনন্দবাজারের। হাসিনের পক্ষ নিয়ে তিনি বলেন, হাসিন যেসব অভিযোগ তুলেছে, সেগুলো যদি সত্যি হয়, তা হলে অবশ্যই শামির শাস্তি হওয়া উচিত। সইফুদ্দিন জানান, একই পাড়ার মেয়ে হাসিনের সঙ্গে তার পরিচয় ২০০০ সালে। এরপর ২০০২ সালে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন তারা। পরের বছরই তাদের বড় মেয়ের জন্ম। তার তিন বছরের মাথায় ছোট মেয়ের জন্মের পরই সাইফুদ্দিনের সঙ্গে মনোমালিন্য শুরু হয় হাসিনের। মনোমালিন্যের কারণ হিসেবে তিনি বলেন, হাসিন আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু বাড়ির বৌ বাইরে গিয়ে পড়াশোনা-চাকরি করবে, এটাতে আমার পরিবারের অমত ছিল। সাইফুদ্দিন জানান, সেই অশান্তি থেকেই ২০১০ সালে বিচ্ছেদ হয় তাদের। আদালতের নির্দেশে মেয়েরা চলে যায় মায়ের কাছে। এরপর কলকাতায় এসে মডেলিং শুরু করেন হাসিন। ২০১২ সালে সুযোগ পান আইপিএলের 'চিয়ারলিডার' হওয়ার। তখনই শামির সঙ্গে পরিচয় হয় হাসিনের। তখন হাসিনের নতুন সম্পর্কের কথা জেনে মেয়েদের নিজের কাছে রাখতে চান সাইফুদ্দিন। সইফুদ্দিনের কথায়, সেই প্রস্তাবে হাসিন রাজি হয়েছিল। এর জন্য ওর প্রতি কৃতজ্ঞ আমি। আমার বড় মেয়ে এবার দশম শ্রেণিতে উঠেছে। ছোট মেয়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। বর্তমানে সিউড়িতে মনোহারি দোকান চালান সইফুদ্দিন। হাসিনের সঙ্গে বিচ্ছেদের বছর দুয়েক পরে আবার বিয়ে করেছেন তিনি। দ্বিতীয় সংসারে এক ছেলে রয়েছে তার। তবে মেয়েদের কারণে হাসিনের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়নি সাইফুদ্দিনের।গত জানুয়ারিতে হাসিনের অনুরোধে ছোট মেয়েকে তার কাছে পাঠান সইফুদ্দিন। মেয়েটি এখনও হাসিনের সঙ্গেই আছে। হাসিনের জন্য সহানুভূতি প্রকাশ করে সাইফুদ্দিন বলেন, অনেক লড়াই করে এতটা পথ পেরিয়েছে হাসিন। ভাবতে খারাপ লাগছে, আবার একটা কঠিন লড়াই ওর সামনে।
3
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ততৃীয় কোনো পক্ষকে গুরুত্ব দেয় না ভারত। বাংলাদেশ-ভারত সম্পর্কের সঙ্গে অন্য কোনো সম্পর্কের তুলনাও চলে না। তিনি বলেন, বাংলাদেশ কোয়াডে যোগ দেবে কিনা সেটা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়। তবে কোয়াডভুক্ত চারটি দেশের কাছেই ইন্দো-প্যাসিফিক ভূরাজনীতির জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার তিনি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন। রাতে হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি ভারতের রাষ্ট্রপতির বর্তমান সফরের বিভিন্ন কর্মসূচি ও গুরুত্ব তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। ভারতের রাষ্ট্রপতির সফর সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বছরে মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসেছিলেন। আর বছরের শেষে এসেছেন রাষ্ট্রপতি। কোনো দেশে একই বছরে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সফর একটি বিরল ঘটনা। আর এ ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, কারণ বাংলাদেশকে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করে। ভারতের রাষ্ট্রপতির এ সফর দু'দেশের গভীর বন্ধুত্বেরই প্রতিফলন। তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সহযোগিতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে চায়। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় সহযোগিতার ক্ষেত্রে এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে এসেছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ক্রমাগত চীনের প্রভাব বৃদ্ধির বিষয় তুলে ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত তৃতীয় কোনো পক্ষকে গুরুত্ব দেয় না। কারণ বাংলাদেশ-ভারত একাত্তরে রক্তের বাঁধনে বাঁধা। দুই দেশের সংস্কৃতিগত ঐতিহ্য একই ধারায় প্রবাহিত। অতএব বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্য কোনো সম্পর্কের তুলনা চলে না। বাংলাদেশই ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং এ সম্পর্ক ক্রমাগত উচ্চতর হবে। রোহিঙ্গা সংকট সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত চায় এ সম্পর্কের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান। এ সংকট সমাধানে ভারত বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ সংকট সমাধানে রাজনৈতিক উদ্যোগ আসতে হবে এবং সেটা রাজনৈতিক নেতৃত্বই নিতে পারে। সীমান্ত হত্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়। কীভাবে এ ধরনের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সে সম্পর্কে ঢাকার সঙ্গে আলোচনা হয়েছে। একটা রূপরেখাও দেওয়া হয়েছে। অবশ্যই সীমান্তে দুঃখজনক ঘটনা বন্ধ হতে হবে।
6
পাবনার বেড়া উপজেলা উপ নির্বাচনে নৌকা মার্কা বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের মোনোনীত প্রার্থী রেজাউল হক বাবু পেয়েছেন ৯৮০৭৬ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপি মোনোনীত প্রার্থী রইজ উদ্দিন। সে ধানের শীষ প্রতীকের বেসরকারিভাবে পেয়েছে ৬৪৫৭ ভোট।
6
ব্র্যাকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের পর তাকে উদ্ধারে সর্বস্তরের সাংবাদিকদের আন্দোলনে অনুপ্রাণিত হয়েছি। সাংবাদিকদের চলার পথে সুরক্ষা ও সক্ষমতার নিশ্চয়তা দেওয়া যেমন সংবাদমাধ্যমের দায়িত্ব, তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে 'নৈতিক, অনুসন্ধানী সাংবাদিকতা, সুরক্ষা ও সক্ষমতা' শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) ও চন্দনাইশ মিডিয়া ক্লাবের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (চট্টগ্রাম বিভাগ) যুগ্ম মহাসচিব কাজী মহসিন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, নৈতিক, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। সাংবাদিকদের এখন নানামুখী সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সাংবাদিকদের চলার পথে সুরক্ষা ও সক্ষমতার নিশ্চয়তা দেওয়া সংবাদমাধ্যমের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রেরও আছে সেই দায়িত্ব। তরুণ সাংবাদিক গোলাম সরওয়ার তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে মহাবিপদের সম্মুখীন হয়েছেন, তা সব স্তরের নাগরিকদের উদ্বিগ্ন করেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বিপদের সম্মুখীন হওয়া উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্তরায়। এটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। গোলাম সরওয়ারের এ সংকটের সময় আমি তার পাশে এসে দাঁড়িয়েছি। তার অর্থনৈতিক সংকট লাঘবে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াতে সিদ্ধান্ত নিয়েছি। 'তদন্ত সংস্থা হয়রানি করছে':অপহরণ থেকে মুক্তি পাওয়ার পর কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেন সাংবাদিক গোলাম সরওয়ার। তবে তিনি চুরির অভিযোগ না আনলেও মামলার এজাহারে রহস্যজনক কারণে চুরির ধারা সংযুক্ত করে কোতোয়ালি থানা পুলিশ। শুধু তাই নয়, তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন গোলাম সরওয়ার। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সরওয়ার বলেন, অপহরণের পর একটি ঘরে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা আমার চোখে এখনও ভাসে। আমি চাই না, আমার মতো আর কোনো সাংবাদিক এ ধরনের ঘটনার সম্মুখীন হোক। শুধু চাই, সুষ্ঠু বিচার হোক। আমাকে যেন আর হয়রানি করা না হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। অপরাধীরা ধরা পড়ুক। তাদের বিচারের আওতায় আনা হোক।
6
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৫ এপ্রিল) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে তা খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বধীন আপিল বিভাগ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম। অন্যদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জাহাঙ্গীরের ভাই নাজমুল আলম ও তার স্ত্রীর বড় ভাই আব্দুস সালাম। আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার ইমরান এ. সিদ্দিক। তাহেরের পরিবারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহেরের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ ৩ ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অধ্যাপক তাহের হত্যা মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত ৪ জনকে ফাঁসির আদেশ ও ২ জনকে বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্ত চার্জশিটভুক্ত ২ আসামি হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সী। ২০০৭ সালের ১৭ মার্চ এ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল পুলিশ। বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা ২০০৮ ও ২০০৯ সালে আপিল করেন। আপিলের ওপর ২০১৩ সালের ২১ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অপর দুই আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই দুজন হলেন জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আবদুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেছিলেন। অন্যদিকে হাইকোর্টে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এসবের ওপর গত ২২ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। অষ্টম দিনে গত ১৬ মার্চ শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য ৫ এপ্রিল ধার্য করেছিলেন আপিল বিভাগ। রায়ের পর অধ্যাপক তাহেরের মেয়ে শেগুফতা তাবাসসুম আহমেদ বলেন, "বাবাকে হারিয়েছি ১৬ বছর হলো। দণ্ডিতদের ফাঁসি কার্যকর হলে কিছুটা হলেও স্বস্তি পাবো।"
6
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাগনের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মাহমুদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের এ ঘটনা ঘটে।নিহত মাহমুদ মিয়া ওই এলাকার কালা মিয়ার ছেলে। নিহতের মরদেহ গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলমগীর মিয়া ও তাঁর ভাই আনোয়ার হোসেনের মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয়। দুই ভাগনের ঝগড়ার খবর পেয়ে মামা মাহমুদ মিয়া ওই বাড়িতে যান।বাগ্বিতণ্ডার একপর্যায়ে ভাগনে আলমগীর মিয়া উত্তেজিত হয়ে মামা মাহমুদ মিয়াকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানী ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন বলেন, এই ঘটনায় আলমগীরকে আটক করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ আট দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন এবং সাংগঠনিক আলোচনা সভায় নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদুল হাসান। এ সময় তিনি দাবি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত। তিনি মানবিক দিক বিবেচনা করে তাদের দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তাদের দাবির মধ্যে রয়েছে-সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড দেওয়া, সচিবালয়ের মতো পদবি ও গ্রেড পরিবর্তন, সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করা, নিম্ন বেতনভোগীদের জন্য রেশনের ব্যবস্থা, শতভাগ পেনশন চালু করা। এ সময় দাবি বাস্তবায়নে আগামী ৩০ সেপ্টেম্বর দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন শেষে তাদের সাংগঠনিক আলোচনাসভা হয়। এতে দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
6
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন 'বিএনপি আবারও গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ তা প্রতিরোধ করবে। একইসাথে জনগণের জানমালের নিরাপত্তার জন্য যেকোন অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।' বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আয়োজিত 'মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিরোধে করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও ইঞ্জিনিয়ার শামসুর রহমান সভায় বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, 'আপনারা জানেন আজকে ৩০ শে ডিসেম্বর। ২০১৮ সালের এই দিনে অনুষ্ঠিত নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে আমরা জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছি। সেদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বানচাল করা। এজন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই নিয়ে তারা খোলসা করে শুরু থেকেই কিছু বলেনি। পরবর্তীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের উদ্দেশ্যে ছিল অংশগ্রহণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং একইসাথে হাঙ্গামা বাঁধিয়ে নির্বাচনকে ভন্ডুল করা। এটিই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের বিজয়কেতন উঠেছে ৩০ শে ডিসেম্বর। সেজন্য আজকে গণতন্ত্র বিজয় দিবস।' 'আর বিএনপি যেহেতু সেদিন নির্বাচনকে ভন্ডুল করতে চেয়েছিল কিন্তু করতে ব্যর্থ হয়েছে, সেজন্য তারা দিবসটিকে ভিন্নভাবে পালন করছে' উল্লেখ করে ড. হাছান বলেন, 'প্রকৃতপক্ষে তারা সেদিন গণতন্ত্রকে ব্যর্থ করে দিতে চেয়েছিল। সেজন্যই তারা আজকে ভিন্ন নাম দিয়ে দিবসটি পালন করছে।' তথ্যমন্ত্রী বলেন, 'আমরা দেখতে পাচ্ছি, সারাদেশে তারা আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে তারা হাঙ্গামা বাঁধিয়েছে। অর্থাৎ তারা আবার দেশে একটি গন্ডগোল পাকাতে চায়। বিএনপিকে অনুরোধ জানাবো ২০১৩, ২০১৪, ২০১৫ সালের কথা ভুলে যান। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর কোনভাবেই সেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দেবে না। তখন আপনারা জনগণের ওপর যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন, হাঙ্গামা বাঁধিয়েছিলেন, আবার সেই অপচেষ্টা করলে জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য যেকোন দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকান্ড কঠোরহস্তে প্রতিহত করতে বদ্ধপরিকর।' 'দেশবিরোধী, প্রগতিবিরোধী এবং মৌলবাদী অপশক্তিকে মোকাবিলা করতে, তাদের হিংস্র থাবা বিস্তাররোধ করতে সারাদেশব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি করতে হবে' উল্লেখ করে বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে ড. হাছান বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনাকে উর্ধে তুলে ধরার জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে। মুক্তিযুদ্ধ ও আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যের ধারক-বাহক সংগীত ও শিল্পকলা মানুষের সামনে তুলে ধরতে হবে। আপনাদের সংগঠনকে জেলা পর্যায়ে এই কাজের নির্দেশনা দিন, দেখাদেখি অন্যরাও এগিয়ে আসবে।'
6
একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে এবং এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সংসদ বিলুপ্ত বা সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। আজ শনিবার সম্প্রীতি নৌযাত্রা-২০১৮ উদ্বোধনী পর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সদরঘাটে এমভি মধুমতি জাহাজে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তোফায়েল আহমেদ বলেন, 'আজকে ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী ও বিএনপি এক হয়ে একটি ঐক্যজোট গঠন করতে যাচ্ছে। আমরা এই ঐক্যজোটের বিরুদ্ধে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুসারে। বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থাকবে। ভারতে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থাকে নির্বাচনকালে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, গ্রেট ব্রিটেন, ভারত, যুক্তরাষ্ট্র-প্রতিটি দেশে ক্ষমতাসীন দল ক্ষমতায় থেকে নির্বাচন করে। ভারতে সংসদও থাকে।' বাণিজ্যমন্ত্রী বলেন, 'নির্বাচন হবে সংবিধান অনুসারে। দৃঢ়তার সাথে বলতে পারি, এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। সরকারের যে দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সাহায্য করা, সেই নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে। আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সাহায্য করব। এর বাইরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।' তোফায়েল আহমেদ আরও বলেন, 'আমরা সবাইকে চিনি, আমরা দলছুট নেতাদেরও চিনি। যাঁরা আজকে জোট করছেন, তাঁরা একসময় আমাদের দল করতেন। এমন নেতাও আছেন জীবনে ভোটে দাঁড়িয়ে জিততে পারেন নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এমন নেতাও আছেন, যাঁকে রাষ্ট্রপতি করা হয়েছিল, টেনে নামানো হয়েছে।' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী ও বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ইউনাইটেড রিলিজিয়ন ইনিশিয়েটিভ বাংলাদেশের বিদ্যাসাগর সোসাইটি ও ইন্টাররিলিজিয়ন হারমোনি সোসাইটির উদ্যোগে সম্প্রীতি নৌযাত্রা-২০১৮ আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে 'বঙ্গবন্ধুর স্বপ্ন: আন্তধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা' শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতি-এটি ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূলনীতি এবং সেই নীতি অনুসরণ করেই আজ আমরা রাষ্ট্র পরিচালনা করে চলেছি।' উদ্বোধনী পর্বে ইন্ডিয়া ন্যাশনাল কো-অর্ডিনেটর বিশ্বদেব চক্রবর্তী বলেন, 'বঙ্গবন্ধুর অবদান শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বাঙালি চেতনার যে নবজাগরণ উনি শুরু করেছিলেন, তা শুধু বাংলাদেশকে কেন্দ্র করেই এখন তা প্রভাবিত নয়, সারা বিশ্বকে প্রভাবিত করেছে।' ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির মহাসচিব মনোরঞ্জন ঘোষালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে ইউনাইটেড রিলিজিয়ন ইনিশিয়েটিভের এশিয়ান ট্রাস্টি রেভা. কল্যাণ কুমার কিস্কু, ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির চেয়ারম্যান মিঞা মুজিবুর রহমান, বিদ্যাসাগর সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন।
9
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দূর্নীতিবাজ ও অপকর্মকারীদের এখনো ধরা হয়নি বলে তারা হয়তো চলমান শুদ্ধি অভিযানকে আইওয়াশ বলছেন। তাদের দলের অনেক নেতাই নানা অপকর্মে জড়িত। সেই তালিকাও সরকারের কাছে আছে। প্রধানমন্ত্রী আগে নিজের দল থেকেই শুরু করেছেন। ক্যাসিনোসহ নানা অপকর্মে জড়িত সবার বিরল্ফম্নদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম ডিসি হিল প্রঙ্গনে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্টানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, 'চট্টগ্রামের জন্যও একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। সেটি যাচাই বাছাই এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত্ম নেওয়া হবে। তবে কেউ কখনো আমাদের দলে আসতে পারবে না তা নয় কিন্তু। যারা অপকর্মে যুক্ত, অন্যদলে থাকাবস্থায় আমাদের দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, দখলবাজসহ নানা অনিয়ম অপকর্মে যুক্ত ছিল তাদেরকে আমাদের দলে নেয়ার কোন কারণ থাকতে পারে না। তাদেরকে নেতৃত্বের আসনে বসানোর কোন প্রশ্নই আসে না।' রাঙ্গুনিয়া কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ শাসনরত্ম ভদন্ত্ম ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসবে আশীর্বাদক ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের সর্ব্বোচ্চ ধর্মীয় গুরল্ফম্ন ড. ধর্মসেন মহাস্থবির, দ্বিতীয় সর্ব্বোচ্চ ধর্মীয় গুরল্ফম্ন ড. জ্ঞানশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, ধর্মদেশনা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহারের মহাপরিচালক ভদন্ত্ম তিলোকাবংশ মহাস্থবির, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত্ম মেত্তাবংশ স্থবির, শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের উপ বিহারাধ্যক্ষ ভদন্ত্ম প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমূখ। এর আগে চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গনে বাংলাদেশ বৌদ্ধ সমিতি পরিচালিত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবী জুড়ে ধর্মের নামে যে হানাহানি বিভেদ চলছে কোন ধর্মেই তা সৃষ্টি করেনি। অনেকেই নিজেদের মতো করে ব্যাখ্যা করে ধর্মীয় হানাহানি সৃষ্টি অপচেষ্টা চালায়।
6
প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে আমেরিকা সাফল্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক দেবোরাহ ব্রিক্সের সাথে এক আলোচনা সভায় ট্রাম্প জানান, আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছেন যারা ভ্যাকসিন তৈরিতে একটানা কাজ করে যাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাওসি এর আগে বলেছিলেন, ভ্যাকসিন বাজারে আসতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। বিডি প্রতিদিন/কালাম
4
বলিউডের জনপ্রিয় তারকা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের কন্যা পূজা ভাট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমে নারী হিসেবে নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে'তে ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। পূজা জানিয়েছেন, মেয়ে শিশু হিসেবে বাবা-মার কাছ থেকে কখনই কোনো কাজে তিনি বাধা পাননি। মেয়ে বলে বাবা-মাও তার সঙ্গে আলাদা কোনো আচরণ করেননি। তবে নারী হিসেবে তিনি প্রথম সমস্যা অনুভব করেছে চলচ্চিত্র জগতে প্রবেশের পর।পূজা বলেন, যখন আমি সিনেমা জগতে ঢুকলাম এবং তারকা হিসেবে খ্যাতি অর্জন করলাম তখনই আমি প্রথমবারের মতো নারী হিসেবে বৈষম্যের শিকার হলাম। পূজার ভাষায়, চলচ্চিত্র জগতের মানুষেরা নারীকে সবসময় একটা নির্দিষ্ট ধারায় কাজ করতে দেখতে পছন্দ করে, যা তার ভালো লাগেনি। গুণী এই অভিনেত্রী বলেন, হিন্দি চলচ্চিত্রের নায়িকাদের একটা ধারা তৈরি হয়েছিল। আমাকেও একই পথ অনুসরণ করতে বলা হতো। আমার মনে হতো, কেন এটাই করতে হবে। পূজা আরও বলেন, এটা নিয়ে আমার ও মিডিয়ায় একটা অংশের মধ্যে মতবিরোধ হয়। যদিও বেশিরভাগ লোকই আমার পক্ষে ছিল। তিনি বলেন, আমি যখন ভালো কাজ করেছি তখন প্রশংসিত হয়েছি। কিন্তু নারী হওয়ার কারণে প্রাপ্য শ্রদ্ধা, এমনকি পারিশ্রমিক পাইনি।পূজা জানান, তিনি যখন চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছিলেন, তখন অনেকেই সেটা ভালোভাবে নেয়নি। তার ভাষায়, অনেকের ভাবটা এমন ছিল, এখনও তুমি যথেষ্ট তরুণ। তুমি বরং অভিনয় করো। প্রযোজনার কাজটা ছেলেদের করতে দাও।তবে, পূজা জানান, তিনি যখন প্রযোজক হয়েছেন তখন পুরুষ ও নারী অভিনেতাদের মধ্যে যাতে কোনো বৈষম্য না হয় সেদিকে লক্ষ্য রেখেছেন।এই অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক বলেন, আমি ১০টি চলচ্চিত্র তৈরি করেছি । আমার সব ছবিতে অভিনেত্রীদের অভিনেতাদের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে। অভিনেতারা অবশ্য এ নিয়ে অনেক অভিযোগও করেছেন। পূজা বলেন, যেসব ছবিতে নারীর চরিত্রটি বেশি গুরুত্ব পেয়েছে সেখানে তাকেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে। তার ভাষায়, যে কাজে বেশি সময় দিচ্ছেন এবং যাকে ঘিরে ছবিটি আবর্তিত হচ্ছে তাকে আলাদা গুরুত্ব দিতেই হবে। শিগগিরই পূজাকে দেখা যাবে নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ 'বোম্বাই বেগমস' এ। আধুনিক মুম্বাইয়ের পাঁচজন উচ্চাভিলাষী নারীর আশা-নিরাশার কাহিনি নিয়ে এ সিরিজটি নির্মিত হয়েছে।
2
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়েছে।গত কমিটিতে শামীম হক আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এছাড়া ইশতিয়াক আরিফ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তাঁর পিতা এস এম নূর-উন-নবীর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক ছিলেন।আজ দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। তিনি আগামী নির্বাচনে দলকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, 'এদেশের মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে, দেশের অর্জনকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। সংগ্রামী, সৎ ও পরীক্ষিতদের নেতৃত্বে আনতে হবে। যারা নৌকার বিরোধিতা করেছে তাদেরকে কোনোভাবেই নতুন কমিটিতে রাখা যাবেনা।'ফরিদপুরের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'ফরিদপুরে অনেক রক্তপাত হয়েছে। আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এদেরকে চিহ্নিত করতে হবে। এর পুনরাবৃত্তি যেনো আর না হয়।'সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান এমপি ও আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, প্রধান বক্তা রয়েছেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাছির হোসেন, এ. কে আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
6
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা। সুশান্তের 'আত্মহত্যা'র পেছনে মূল প্ররোচনাকারী হিসেবে ভাবা হচ্ছে তাঁকে। যদিও এই বিষয়ে কিছুই প্রমাণিত নয়। সুশান্তের মৃত্যু নিয়ে নানা তদন্তের পরও, তদন্তকে নানা খাতে প্রবাহিত করেও পরিষ্কার কিছুই জানা যায়নি। ২৮ দিন রিয়াকে জেলে আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু সুশান্ত-ভক্তদের ক্ষোভ এতটুকুও কমেনি। সুশান্তের মৃত্যুর আগেই 'চেহরে' সিনেমার শুটিং আর ডাবিং সেরে ফেলেছিলেন রিয়া। জীবনের ভয়ংকরতম অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন তিনি। তাঁর ইচ্ছা ছিল, 'চেহরে' সিনেমার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। কিন্তু সে আশায় গুড়েবালি। পোস্টারেই জায়গা হয়নি রিয়ার। এমনকি ছবির প্রচারণা থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি এ খবর ছড়ানো হয়েছে যে এই সিনেমা থেকে রিয়াকে সরানো হয়েছে, তাঁর জায়গায় অন্য আরেকজন অভিনয় করেছেন, যাতে রিয়ার কারণে এই ছবির কোনো ক্ষতি না হয়। কিন্তু সুশান্ত-ভক্তদের একটা বড় অংশ সুশান্তের মৃত্যুর জন্য এখনো রিয়াকেই দায়ী করে আসছেন। আর তাঁরা এই সিনেমা বর্জনের ঘোষণা দিয়েছেন। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, যে ছবিতে রিয়াকে নেওয়া হবে, সেই সিনেমাকেই বাতিল করবেন তাঁরা। অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি ছাড়া এই ছবিতে আরও আছেন ক্রিস্টাল ডিসুজা, আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায় ও রঘুবীর যাদব। তাঁরা সবাই আছেন পোস্টারে। কেবল নেই রিয়া। এই বলিউড তারকার কাছের এক বন্ধু ইয়াহু নিউজকে জানিয়েছেন, 'রিয়া দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি যে পোস্টারে তার জায়গা হবে না। সব শক্তি এক করে সে কেবল ফিরতে চেয়েছিল। মনে হচ্ছে, রিয়ার বলিউড ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে।' সুশান্তের মৃত্যুর পরে বলিউড বর্জনের ডাক তুলেছেন প্রয়াত অভিনেতার ভক্তরা। তাঁদের রোষের মুখে পড়ে 'সড়ক ২', 'লক্ষ্মী'র মতো ছবিগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।
2
শরণার্থী নিয়ে নিজেদের বড় কথা রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য, দেশটি ইউক্রেনের শরণার্থী আশ্রয় দেওয়ার বিষয়ে টালবাহানা করায় এমন মন্তব্যই করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ'র সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ম্যাক্রো যুক্তরাজ্যের ভিসা নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, 'বড় বড় কথা বলা সত্ত্বেও ব্রিটিশ সরকার ভিসা নীতি আগের মতোই রেখেছে। তার মানে দাঁড়ায় তারা কোনোভাবেই সাগ্রহে ইউক্রেনের শরণার্থীদের স্বাগত জানাচ্ছে না।অথচ এই মানুষগুলো বলছেন, হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছে।' যদিও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, এখন ইউক্রেনীয়দের জন্য ভিসা সহজ ও দ্রুত করার প্রক্রিয়া চলছে। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল
3
ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক শ্রমবাজার কিছুটা চাঙা হওয়ার পর থেকে ভিড় বেড়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেই সুযোগে একশ্রেণির অসাধু দালাল অবৈধভাবে পাসপোর্ট করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশ অভিযান চালালেও দালালদের দৌরাত্ম্য কমেনি।গতকাল বৃহস্পতিবার ভোলা পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে, সেখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি ফটোকপির দোকান। ফটোকপি দোকানের মালিক ও পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, কর্মরত কয়েকজন আনসার সদস্যের যোগসাজশে গড়ে উঠেছে দালাল চক্র। অতিরিক্ত টাকা দিলে অল্প সময়ের মধ্যেই পাসপোর্টের কাজ হয়ে যায়। আর টাকা না দিলে ভোগান্তির শিকার হতে হয় আবেদনকারীদের।সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দালালদের মাধ্যমে ফরম জমা দিলে দ্রুতই ফরম জমা দেওয়া যায়। কিন্তু দালালদের সাহায্য না নিলে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা হয়রানি করেন। তাঁরা পাসপোর্ট ফরমে সংকেত ব্যবহার করেন। ঘুষ না দিলে ফরম পূরণের তথ্য ভুলে ভরা বলে হয়রানি করা হয়। আর ঘুষ দিলে সেই ভুলগুলো নির্ভুল হয়ে যায়।পাসপোর্ট করতে আসা সদর উপজেলার মো. বেল্লাল নাফিজ জানান, তাঁর চাচাশ্বশুর স্কুলশিক্ষক মো. শাহজাহান জান্টুর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ফলে দ্রুত পাসপোর্ট করার জন্য জেলা শিক্ষা অফিস থেকে এনওসি নেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০ এপ্রিল পাসপোর্ট অফিসে গেলেও জাতীয় পরিচয়পত্রের ভেরিফায়েড কপির জন্য তা জমা নেওয়া হয়নি। পরে অসুস্থ অবস্থায় চাচাশ্বশুর নির্বাচন অফিসে গিয়ে ভেরিফায়েড কপি সংগ্রহ করে আবার পাসপোর্ট অফিসে যান। কিন্তু বেলা ২টা বেজে যাওয়ায় ওই দিন আর কাগজপত্র জমা নেননি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। জরুরি পাসপোর্ট না পাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া সম্ভব হয়নি। শেষে চিকিৎসার অভাবে ২৫ মে তাঁর চাচাশ্বশুর মারা যান।ভোলার এক সাংবাদিক ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, 'দালালদের দৌরাত্ম্য ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে ২৫ এপ্রিল পাসপোর্ট অফিসে গেলে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী রাসেল ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিই। জেলা প্রশাসক অভিযোগ আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এডিসি ২৩ মে সরেজমিনে গিয়ে তদন্ত করেন। ওই দিনই পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ডিসির কাছে আমার বিরুদ্ধে অভিযোগ ও হুমকি দেন।'এ ঘটনায় ২৪ মে ভোলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ও অফিস সহকারী রাসেলের বিরুদ্ধে সদর মডেল থানায় জিডি করেন সাংবাদিক ফরিদুল ইসলাম।বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে পাসপোর্ট করতে আসেন শফিউল্লাহ। তিনি বলেন, 'দালাল চক্রের সদস্যদের কাছে না গিয়ে আমি ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৫ হাজার ৭৫০ টাকা জমা দিয়ে এখনো পাসপোর্ট হাতে পাইনি। চার দিন ধরে এখানে আসছি। শুধু এই লাগবে, সেই লাগবে বলে হয়রানি করছে। হয়তো দালাল চক্রের সদস্যদের মাধ্যমে জমা না দেওয়ায় এ হয়রানি করা হচ্ছে।'ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, 'পাসপোর্ট অফিসের দালাল চক্রের সদস্যদের ধরতে প্রায়ই অভিযান চালানো হয়।'এ বিষয়ে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, 'এ অফিসে দালাল ঢোকার কোনো সুযোগ নেই। অফিসের চারদিকে সিসি ক্যামেরা রয়েছে।'একজন সেবাপ্রত্যাশীর চাচাশ্বশুরের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, 'ওই ব্যক্তি ফরম জমা দিয়েছেন ২১ এপ্রিল। তাঁর পাসপোর্ট হয়েছে ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হয়ে যায়। তাঁর পাসপোর্ট আমরা হাতে পেয়েছি ৫ জুন। পাসপোর্ট রিসিভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির মোবাইল ফোনে এসএমএস চলে যাওয়ার কথা। এরপর আর তিনি অফিসে আসেননি। এতে আমার কী অপরাধ ছিল? তবে অফিসের কেউ দালালি বা কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।'
6
এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো হোম সিরিজ খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা বলেন, তার দেশ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পুরোপুরি নিরাপদ। যে কারণে এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো হোম সিরিজ খেলবে না পাকিস্তান দল। তিনি জানান, নিরাপত্তার দিক থেকে পাকিস্তান এখন অনেক ভালো অবস্থায় আছে। ফলে নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো 'হোম' সিরিজ খেলবে না পাকিস্তান। সম্প্রতি নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বোর্ড থেকে নিরপেক্ষ ভেন্যুতে বাতিল হওয়া সিরিজ আয়োজনের প্রস্তাবও দেয়া হয় পাকিস্তানকে। কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান। এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, 'পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক এবং যেকোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সব ব্যবস্থা আমাদের হাতে রয়েছে। তাই হোম সিরিজ খেলতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কোনো প্রশ্নই আসে না।' নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ বাতিল হবার পর বেশ কিছু দেশের সাথে সিরিজ আয়োজনের ব্যাপারে কথা বলেছিলো পিসিবি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিরিজ আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, 'শ্রীলংকা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের কথা বলা হয়েছিল। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, মূল খেলোয়াড়দের সবাই এর জন্য প্রস্তুত আছে এবং এটাই আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি হয়ে উঠেছে। বাংলাদেশ 'বি' দল পাঠাতে চেয়েছিল। আর জিম্বাবুয়ে সফর করতে চেয়েছিল, কিন্তু যেহেতু সময় কম ছিল তাই ঘরোয়া ইভেন্টে মনোযোগ দেয়াটাই ভালো বলে আমরা মনে করছি।' সূত্র : বাসস
12
এক নারী, দুই যুবক। ত্রিভুজ প্রেম। দু'জনের সঙ্গেই পাল্লা দিয়ে অন্তরঙ্গ সময় কাটান প্রেমিকা পুষ্প আক্তার (১৯)। কোন প্রেমিকই পুষ্প'র প্রতারণার বিষয়টি টের পাননি। যদিও বিষয়টি বেশি দিন গোপন থাকেনি। এক পর্যায়ে আল-আমিনের কাছে ধরা পড়ে যান পুষ্প। অবশেষে গত ২৫ ডিসেম্বর আল আমিনের নির্দেশে অন্য প্রেমিক সোহেল রানাকে বাসায় ডাকেন পুষ্প। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোহেলকে ঠান্ডা মাথায় খুন করে ডেমরা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচে ফেলে রাখেন তারা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে প্রেমিক আল আমিন, প্রেমিকা পুষ্পসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরইমধ্যে তারা আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছেন ডেমরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আজহারুল ইসলাম মুকুল। আল-আমীন রাজধানীর শাহবাগ এলাকায় ভাসমান ফুল ব্যবসায়ী। তবে আল-আমিনের অজান্তে সোহেলের সঙ্গেও পুষ্পের চলতে থাকে হৃদয়ের লেনদেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হয়ে গেলে আল-আমিন পরিকল্পনা করেন সোহেলকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার। গত ২৫ ডিসেম্বর এক সঙ্গে থাকার কথা বলে ডেমরার বকুলতলা (মহসীন ক্যাশিয়ার বাড়ি) বাসায় ডেকে আনেন সোহেল রানাকে। পূর্ব পরিকল্পিত অনুযায়ী পুষ্পের স্বামী ও অন্যন্যরা ঘরে প্রবেশ করে হাত-পা মুখ বেঁধে ফেলে সোহেল রানার। এরপর সোহেলের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে। আরও টাকা না দিয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সোহেল রানাকে। ভোর রাত সাড়ে ৪টার দিকে সোহেলের লাশ ফেলে দেয়া হয়। খুনিদের ধারণা ছিল, অনেকেই মনে করবেন নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহেল আত্মহত্যা করেছে। এডিসি আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুষ্প এবং আল-আমিন বিবাহিত দাবি করলে এ সংক্রান্তে কোন প্রমাণ দেখাতে পারেননি। ত্রিভুজ প্রেমের বলি হন সোহেল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আল আমিন ও পুষ্প সোলাইমান হোসেন, রুহুল আমিন ও বেলালকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাই আদালতে হত্যার দায় স্বীকার করেছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, গ্রেফতার পাঁচজনের পরিকল্পনায় সোহেল রানার লাশ রাতের অন্ধকারে ডেমরার দারুল নাজাত মাদ্রাসার নির্মানাধীন ভবনের পাশে একটি পরিত্যাক্ত গলিতে লাশ ফেলে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার একদিন পর ২৬ ডিসেম্বর নিহত সোহেল রানার স্বজনরা ডেমরা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামেন থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ৩০ ডিসেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি'র ডেমরা জোনের পরিদর্শক শফিকুল ইসলাম। তিনি বলেন, আল-আমিনের পরিবারের অনেকেই নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তার এক ভাই রুহুল আমিনের নামে তিনটি মামলা রয়েছে। পুষ্প ছাড়া হত্যাকাণ্ডে পাঁচ ভাই জড়িত ছিল। বিডি প্রতিদিন/আরাফাত
6
রাজশাহীর তানোর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে আওয়ামী লীগের স্লোগান 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' ব্যবহার করার অভিযোগ উঠেছে। আগামী ১১ নভেম্বর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।এ দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসারকে এরই মধ্যে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।আব্দুল মালেক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইদুর রহমান সরকার সাঈদ নির্বাচন করছেন অথচ তাঁর পোস্টারে দলীয় স্লোগান ব্যবহার করছেন। এটা মোটেও আইনসংগত নয়। এতে নৌকার ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।এ বিষয়ে রোববার স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদের সঙ্গে কথা বলতে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাঈদের অনুসারী ও উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, এ স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। দল ভুল প্রার্থীকে নৌকা দিয়েছে, তাই উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সাঈদ নির্বাচনে অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তিনি তাঁর নির্বাচনী পোস্টারে এই স্লোগান দিয়েছেন। স্লোগান ব্যবহারে কোনো দোষ দেখছেন না বলেও দাবি করেন ওই ছাত্রলীগ নেতা।অভিযোগপত্র প্রাপ্তি স্বীকার করে সরনজাই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদকে এ ধরনের সব পোস্টার নামিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কথা না মানলে প্রয়োজনে নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অবশ্যই স্বতন্ত্র প্রার্থী দলীয় কোনো পদপদবি কিংবা স্লোগান ব্যবহার করতে পারবেন না। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছে।৮ হাজার ১২১ জন ভোটারের সরনজাই ইউনিয়নে আসন্ন ভোটে স্বতন্ত্র প্রার্থী 'মোটরসাইকেল' প্রতীকের সাইদুর রহমান সরকার সাঈদ ছাড়াও নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক। এ ছাড়া 'চশমা' প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং 'আনারস' প্রতীকে লড়ছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং 'হাতপাখা' প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলাম। এ ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।
6
যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন করছে আকিজ সিরামিক্স। আর প্রতিটি পণ্যে থাকে আধুনিক রুচি আর আভিজাত্যের ছোঁয়া। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান আবাসন মেলায় আজকের পত্রিকাকে এসব কথা বলেন আকিজ সিরামিক্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আকিজ সিরামিক্স পণ্য উৎপাদনের জন্য নিজস্ব 'সিরামিক্স পল্লি' প্রতিষ্ঠা করেছে। যেখানে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বৈচিত্র্যপূর্ণ আকর্ষণীয় নকশার পণ্য উৎপাদন করা হয়। পণ্যে অমসৃণ কিংবা ত্রুটি থাকে না বলে তিনি জানান।আকিজ সিরামিক্সের যাত্রা শুরু হয় ২০১২ সালে উল্লেখ করে খোরশেদ আলম বলেন, 'মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য ময়মনসিংহের ত্রিশালে ১২৫ একর নিজস্ব জমিতে সিরামিক্স পল্লি নামে কারখানা স্থাপন করা হয়। সিরামিক্স পল্লিতে পণ্যের সুরক্ষায় মেঝে এবং দেয়ালের জন্য দুই স্তরের টাইলসহ বহু ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে। অন্যান্য পণ্যসমূহের মধ্য অন্যতম হলো স্যানিটারি ওয়্যার, স্মার্ট কমোড ওয়ার্ম ফ্লোয়িং ওয়াটার, এয়ার ড্রাইয়িং। আর এসব পণ্য ২০ থেকে ৫০ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।'তিনি বলেন, 'সিরামিক্স পণ্যের ৯৫ শতাংশ আমদানিনির্ভর। এসব পণ্য পরিবহনে দিনদিন ব্যয় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দামও। আর বন্দরে মালামাল খালাস হতেও সময় তুলনামূলক বেশি লাগছে, যার প্রভাব গ্রাহকের ওপর পড়ে।'
6
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও শ্রমিকদের আট দফা দাবিতে রংপুর নগরে আধা বেলা অটোরিকশা ধর্মঘট পালিত হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় পার্টি-সমর্থিত রংপুর মহানগর চার্জার রিকশা-ভ্যান জাতীয় শ্রমিক ঐক্যজোট এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে চরম ভোগান্তি পেতে হয়েছে। অফিসগামীদের হেঁটে অফিসে যেতে দেখা গেছে। জনগণের চলাচলে দুর্ভোগ কমাতে পুলিশের হস্তক্ষেপে মোটর মালিক সমিতির সহযোগিতায় ১২টি মিনিবাসকে শহরের প্রধান রাস্তায় যাত্রী পরিবহন করতে দেখা যায়। সকাল থেকে অটোরিকশাচালকেরা গাড়ি বন্ধ রেখে আট দফা দাবির সমর্থনে শহরের প্রধান সড়কে ছোট ছোট বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টায় শহরের শাপলা চত্বরে শ্রমিকেরা সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল বাবু, মহানগর রিকশা-ভ্যানচালক ইউনিয়নের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। আট দফা দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরের বিশেষ বিশেষ জায়গায় তালিকা টাঙানো; শ্রমিকদের ওপর অন্যায়ভাবে পুলিশের চাপিয়ে দেওয়া জরিমানা আদায় বন্ধ; ব্যাটারিচালিত রিকশার দুই হাজার নতুন লাইসেন্স প্রদান; নগরের শাপলা চত্বর থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত প্রধান সড়কে রং দিয়ে চিহ্নিত করে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচলে পৃথক লেন তৈরি; রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা চুরি, ছিনতাই ও প্রতারণা করা অপরাধীদের আইনের আওতায় এনে বিচার ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ।
6
ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে এবার আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ঠিকমতো ব্যবস্থা নিতে পারলে কয়েক মাসের মধ্যেই করোনাকে নিয়ন্ত্রণে আনা যাবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রোয়াসুস বলেন, এই মহামারিকে কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনার উপায় রয়েছে আমাদের কাছে। এটিকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় ব্যবস্থাকে ধারাবাহিক ভাবে ও সমান ভাবে প্রয়োগ করতে হবে।তিনি জানান, যেখানে মহামারি শুরু হওয়ার পরে প্রথম ৯ মাসে ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন, সেখানে পরবর্তী ৪ মাসেই তা পৌঁছে যায় ১০ লাখে। এদিকে পরবর্তী ৩ মাসেই তা পেরিয়ে গিয়েছে ৩০ লাখের গণ্ডি। করোনার মৃত্যুর এই সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।এদিকে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও। টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ধনী দেশগুলি তাদের তরুণ প্রজন্মের টিকাকরণের ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষরা টিকা পাচ্ছেন না।
3