text
stringlengths
1
58.1k
label
int64
0
12
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনা রোধে কঠোর লকডাউনের সময় উচ্চ আদালতের বেঞ্চ বাড়ানো হবে নাকি সব আদালত বন্ধ ঘোষণা করা হবে সে বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) আপিল বিভাগে মামলার শুনানির এক পর্যায়ের এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশে ভার্চুয়াল আইন হওয়ায় কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনো ভারত-পাকিস্তানে এ আইন হয়নি। পাকিস্তানে এখনও ফিজিক্যাল কোর্ট হয়। তিনি বলেন, আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেব। এ সময় তিনি করোনা পরিস্থিতিতে আইনজীবীসহ সবাইকে সতর্ক থাকতে বলেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে হাইকোর্টের চারটি বেঞ্চ চালু রাখা হয়েছে। বেঞ্চ বাড়ানোর দাবিতে আইনজীবীদের একাংশ মানববন্ধন ও মিছিল করে আসছেন।
6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে অস্ত্র ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে হুমকি দেওয়ার পর পিস্তল ও ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ওই দুইশিক্ষার্থীহলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিগত কমিটির সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার ও উপ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর আলিফ। এই ঘটনায় ইমরান ফরহাদ ইমন নামে একজন পলাতক রয়েছে। তিনি মুহসীন হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। হল প্রাধ্যক্ষ নিজামুল হক ভুইয়া বলেন, তুষার আমাদের হল সংসদের এক নেতা এবং আরেক শিক্ষার্থীকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছিল। প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে রুম থেকে পিস্তল ও মাদক দ্রব্য উদ্ধার করেছে। তাদের হল থেকে বহিষ্কার করা হবে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি। বিডি-প্রতিদিন/মাহবুব-সিফাত আব্দুল্লাহ
1
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ জাওয়াদের প্রভাবে সারা দেশের মতো সাভারের আশুলিয়াতেও হচ্ছে অবিরাম বৃষ্টি। আর এতে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ, বিশেষ করে পোশাকশ্রমিকেরা। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা কাজে যোগ দেওয়ার সময় পড়ছেন পরিবহনসংকটে।গতকাল সোমবার পোশাকশ্রমিকেরা জানান, রোববার রাতের বৃষ্টিপাতে সকালে ঘর থেকে বের হয়েই পানিতে ডুবে থাকা সড়কের দেখা পান তাঁরা। তবু কাজে যোগ দিতে হবে। তবে কারখানায় যেতে পরিবহনের সংকট দেখা দেয়।সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো ছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোও পানিতে টইটম্বুর। বিভিন্ন সড়কে ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পোশাকশ্রমিকসহ অন্যান্য চাকরিজীবীকে।অপেক্ষায় থাকা এ যাত্রীরা পাচ্ছেন পরিবহন। স্বল্প দূরত্বের যাত্রীদের একমাত্র ভরসা রিকশা-ভ্যান যেন সোনার হরিণ। কিছু সময় পর পর দু-একটি লেগুনা দেখা গেলেও তাতে যাত্রী ধারণের ঠাঁই নেই। অনেক পোশাকশ্রমিককে লেগুনার পেছনে ঝুলে ঝুলে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর অনেক যাত্রীই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন।রেহানা বেগম নামের এক পোশাকশ্রমিক বলেন, 'বৃষ্টি হলে রাস্তায় গাড়িও তেমন পাওয়া যায় না। রিকশা যাও দুই একটা পাওয়া যায়, ভাড়া চায় প্রায় দ্বিগুণ।'জাহাঙ্গীর মিয়া নামের এক রিকশাচালক বলেন, 'সকাল ৭টায় বের হয়েছি। বেলা ৩টা পর্যন্ত মাত্র ৩০০ টাকা আয় করেছি। এখনো দুপুরের খাবার খাইনি। সকালে ও সন্ধ্যায় কিছু প্যাসেঞ্জার পেলেও একটানা বৃষ্টিতে সারা দিন তেমন লোক পাইনি।'জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন ইমাম বলেন, শ্রমিকদের শত কষ্টেও ঠিকই কাজে ছুটে যেতে হয়। এমন সময়ে পরিবহনের অভাবে কাজে যেতে দেরি হলে সেখানেও লাঞ্ছনার শিকার হতে হয়।
6
ঢাকা: বিদেশি খেলোয়াড়দের কাছে প্রায়ই অভিযোগটা শোনা যায়, বাংলাদেশের মাঠে খেলা কঠিন! ন্যাড়া মাঠে আশঙ্কা থাকে চোটে পড়ার। এ কারণে দেশের বাইরে টার্ফ কিংবা নরম ঘাসের মাঠে গতিময় ফুটবল খেলতে গেলেই খাবি খান বাংলাদেশের ফুটবলাররা।মাঠ নিয়ে এত অভিযোগের পরও বাফুফের ব্যস্ততা অধিকাংশ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঘিরেই। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও ঘটেনি এর ব্যত্যয়। ঈদুল ফিতরের আগে যে সূচি প্রকাশ করেছে ফেডারেশন, তাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চাপ আরও বেড়েছে!'যদি, হয়তো' রেখে বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের সূচিতে ঈদের আগে হবে ২৩ ম্যাচ। ঈদ বিরতিতে যাওয়ার আগে ৩০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত প্রায় প্রতিদিনই খেলা হবে। সব খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এক দিনেই হবে অন্তত তিনটি করে ম্যাচ!গত বছর ২৬ মার্চ থেকে শুরু লকডাউনে অপ্রত্যাশিত লম্বা ছুটি মিলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। লকডাউন উঠে যাওয়ার পর সেপ্টেম্বর থেকে শুরু। গত ১০ এপ্রিল বাংলাদেশ গেমসের সমাপনী পর্যন্ত প্রায় বিরামহীনভাবে কোনো না কোনো টুর্নামেন্টে চলেছে এই মাঠে।কাল থেকে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম দিনে বিকেল ৪টায় উত্তর বারিধারার বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পুলিশ খেলবে আবাহনীর বিপক্ষে। রাত ৯টায় আছে ব্রাদার্স-শেখ রাসেল ম্যাচ। ঈদের আগপর্যন্ত এই সূচিতেই চলবে লিগ। ২০২০-২১ মৌসুম শেষ হবে ১০ আগস্ট। ঈদের আগের সূচিতে ভজকট পাকাতে পারে মালদ্বীপের ক্লাব ঈগলসের সঙ্গে আবাহনীর ম্যাচটি। ৫, ৬ কিংবা ৭ মে এএফসি কাপে প্রাক্-বাছাই পর্বের ম্যাচটি ঢাকাতেই আয়োজন করতে চায় আকাশি-নীলরা।
12
নাকফুল, প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে এর প্রচলন। এবার এই নামেই সিনেমা তৈরি করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাওরান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে সিনেমার চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চিরায়ত ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী। পূজা চেরী বলেন, 'নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।' রোশান বলেন, 'বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।' সিনেমাটির নির্মাতা আলোক হাসান বলেন, 'ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মানে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।' 'নাকফুল' সিনেমায় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই। 'নাকফুল' সিনেমার চুক্তিবদ্ধের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ।
2
লিওনেল মেসির পেনাল্টি মিসের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকেরা তবে কে জানত, আসল জাদুটা শেষ মুহূর্তের জন্য জমিয়ে রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে তাঁর গোলেই রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।প্যারিসে এদিন শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো চেপে ধরে তারা। পিএসজির সাঁড়াশি আক্রমণের ধারায় খেই হারিয়ে ফেলে রিয়াল। স্বাগতিকদের হয়ে শুরু থেকে গোল পেতে তৎপর ছিলেন লিওনেল মেসি ও এমবাপ্পে। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে যান তাঁরা। তবে কখনো ফিনিশিংয়ের ব্যর্থতায়, আবার কখনো রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় গোল বঞ্চিত থাকে পিএসজি। প্রথমার্ধে আক্রমণ ও বল দখল দুই দিকেই পিছিয়ে ছিল রিয়াল। এ সময় তারা কেবল একটি শট নিতে পারে, সেটাও লক্ষ্যের বাইরে।বিরতি থেকে ফিরে আরও গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। রিয়াল ডিফেন্সের আশেপাশে একের পর এক আতঙ্ক তৈরি করেছে তারা। এমবাপ্পের দারুণ একটি শট ফিরিয়ে দেন কোর্তোয়া। এর মধ্যে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টিও পায় পিএসজি। মেসির নেওয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। গোল হাতছাড়া করলেও আক্রমণে নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে পিএসজি। এরপর আনহেল দি মারিয়াকে তুলে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। নেইমার নামার পর পিএসজির আক্রমণের ধার আরও বাড়ে। তবে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে রিয়ালও। কাছাকাছি গিয়ে হাতছাড়া হয়েছে তাদের সেসব সুযোগ। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দেখা মেলে এমবাপ্পে-জাদু। নেইমারের দুর্দান্ত এক ব্যাক হিল থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে পিএসজিকে আনন্দে ভাসান এই ফরাসি তারকা।
12
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। আজ বৃহস্পতিবার হামলার অষ্টমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত সাত দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান চালিয়ে রাশিয়া এখন পর্যন্ত দখলে নিয়েছে কয়েকটি নগরী। কে এই হাদিসুর? তার পুরো নাম হাদিসুর রহমান আরিফ। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। জানা গেছে, ইউক্রেনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে (বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে) বাংলাদেশের জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হলেও বাকি সবাই ভালো আছেন। হামলায় হাদিসুরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। এ ঘটনায় সাজিদ হুসাইন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সাজিদ, যা তুলে ধরা হল- "এমভি 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলা হয়েছে। একজন বাদে বাকি সবাই অক্ষত। কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় (২ মার্চ ২০২২) রাত প্রায় ৯টা ২৫ মিনিটের দিকে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। সবার সাহসী তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভানো সম্ভব হয়েছে। সবাই আল্লাহর কাছে ওদের জন্য সাহায্য প্রার্থনা করি। গভীর বেদনার সাথে জানাচ্ছি যে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেছেন। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে। রকেট হামলার পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে। বিএসসি সূত্রে জানা গেছে, সিরামিকের কাঁচামাল 'ক্লে' পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ইউক্রেনের অলিভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।" বিডি প্রতিদিন/কালাম
6
জাপানে ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের চতুর্থ ঢেউ। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজধানী টোকিওসহ চার প্রদেশে আবারও লকডাউন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হল। শুক্রবার এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বাকি তিন প্রদেশ হল ওসাকা, হিয়োগো এবং কিয়োটো। ২৫ এপ্রিল থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১১ মে পর্যন্ত। বিডি প্রতিদিন/কালাম
4
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা প্রতিরোধের দিকে সরকারের নজর নেই। তাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা অর্থাৎ বিরোধী মত এবং বিরোধী কণ্ঠকে দমন কর এর মধ্যে তারা নিয়োজিত। তিনি বলেন, আজকে বিরোধীদের মধ্যে সবচেয়ে উচ্চকণ্ঠে যিনি থাকবেন (খালেদা জিয়া) তাকে বন্দী করে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি তার বাম দাঁতের ব্যথা সেটি ডান দিকে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তিনি কোনো স্বাস্থসেবা নিচ্ছেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি ইন্সুলিন নিচ্ছেন। সব চিকিৎসা গ্রহণ করছেন। তিনি বলেন, দেশে মেডিকেল ফ্যাসিলিটি অত্যন্ত অনুন্নত এবং দুর্নীতিতে ভরা। একটা মেডিকেলের বই ছাপানোর জন্য খরচ দেখানো হয়েছে লাখ লাখ টাকা। এই ভয়ঙ্কর স্বাস্থ্য খাতের দুর্নীতিমূলক পরিবেশের মধ্যে করোনার মতো একটি পৃথিবীব্যাপী মহামারি প্রতিরোধে আমরা সরকারের সেরকম কোনো উদ্যোগ দেখছি না।
6
বই মেলায় ইসলামি বই বিক্রি করার সুযোগ দেওয়া হচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় সেখানে হামলা চালানোর জন্য মেলায় যান রুমেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন তথ্যই জানিয়েছেন গ্রেপ্তার ওই যুবক। আজ বুধবার চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার এ তথ্য জানিয়েছেন।চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বলেন, 'গ্রেপ্তার মো. রুমেল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল জানিয়েছে, মেলায় হামলা চালানোর জন্যই সেখানে গিয়েছে। এবার মেলায় ইসলামি বই বিক্রি করার সুযোগ দেওয়া হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা দেখে সেখানে হামলা চালানোর পরিকল্পনা করে।'গ্রেপ্তার মো. রুমেল নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে রুমেল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বড়বাড়ি এলাকায় থাকেন। দুই দিন আগে গত সোমবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত বইমেলা থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিট। তাঁর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহারে জানা যায় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল বলেন, একুশে ফেব্রুয়ারি পালন খাম্বা ও পিলার পূজা করার সমতুল্য। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা বইমেলার আয়োজন করেছে তারা 'তাগুত' অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তাগুতদের আয়োজিত বইমেলায় হামলার উদ্দেশ্যেই তিনি এসেছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন সহযোগীর এই হামলায় যোগ দেওয়ার কথা ছিল।এ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার বলেন, 'তাঁর সঙ্গে ওই দিন আরও কতজন মেলায় গিয়েছেন, তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত ছিলেন সেটি তদন্ত করা হচ্ছে।'
6
লিডসের হেডিংলিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং কোন বিভাগেই লড়াই করতে পারেনি কোহলি বাহিনী। তাই লিডসে তৃতীয় টেস্টের চতুর্থ দিন শনিবার (২৮ আগস্ট) প্রথম সেশনেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। এর ফলে ইনিংস ও ৭৬ রানের জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতায় ফিরল ইংলিশরা। এর আগে ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটনের বোলিং তোপে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ভারত অলআউট হয়েছিল ৭৮ রানে। জবাবে ইলিশরা রানের পাহাড় গড়ে। জো রুটের দুর্দান্ত শতকে ভর করে ইংল্যান্ড জড়ো করে ৪৩২ রান। স্বাগতিক দল পায় ৩৫৪ রানের লিড। বিশাল এই লিডের নিচেই চাপা পড়ে গেছে ভারতের স্বপ্ন। এই ম্যাচে পরাজয় ঠেকানোই ছিল সফরকারীদের মূল লক্ষ্য। কিন্তু ওই রান দুই ইনিংস মিলিয়েও করতে পারলেন না কোহলিরা। ২১৫ রানে দুই উইকেটে হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন পূজারা আর কোহলি। ভারতীয় অধিনায়ক সেঞ্চুরি পান না অনেক দিন। আশা ছিল তিনিই ভারতকে উদ্ধার করবেন এই যাত্রায়। ৫০ পেরিয়েই অবশ্য থেমে যান তিনি। ১২৫ বলে ৫৫ রান করে রবিনসনের বলে সাজঘরে ফিরেন কোহলি। তার আগেই অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হয়ে যান পূজারা। ১৮৯ বলে ৯১ রান করে রবিনসনের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর আজিঙ্কা রাহানে, ঋষভ পান্তরাও নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। তবে এবাই লড়াই করেন রবীন্দ্র জাদেজা। ২৫ বলে ৩০ রান করেন ওভারটনের বলে আউট হয়ে যান তিনি। ফলে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় ভারত। বল হাতে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে পাঁচ উইকেট শিকার করেন রবসন। সংক্ষিপ্ত স্কোর- ভারত ১ম ইনিংস : ৭৮/১০ (৪০.৪ ওভার) রোহিত ১৯, রাহানে ১৮ অ্যান্ডারসন ৬/৩, ওভারটন ১৪/৩ ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৩২/১০ (১৩২.২ ওভার) রুট ১২১, মালান ৭০, হামিদ ৬৮ শামি ৯৫/৪, বুমরাহ ৫৯/২ ভারত ২য় ইনিংস : ২৭৮/১০ (৯৯.৩ ওভার) পূজারা ৯১, রোহিত ৫৯, কোহলি ৫৫ রবিনসন ৬৫/৫, ওভারটন ৪৭/৩ ফল : ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।
12
মাদারীপুরে সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই চাচাতো ভাই নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শাজাহান খান সেতুর উত্তরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।পরিবার ও এলাকাবাসী বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে শাজাহান খান সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল দুই চাচাতো ভাই জনি ও নাঈম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর জখম হয়। মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জমি ফরাজী মারা যায়। পরে মরদেহ বাড়িতে নেন স্বজনরা। দুই ভাইয়ের মৃততে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, 'রাতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার মৃতদেহ নিয়ে গেছেন।'
6
বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে মারপিট করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার কোমারপুর শিয়ালগাড়ি পাড়ায় নিজ বাড়িতে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গৃহবধূকে উদ্ধার ও তার স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার রফিকুল ইসলাম ওই গ্রামের এবারত আলীর ছেলে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে স্বামী রফিকুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেছেন। এদিকে ধর্ষণের মামলা দায়েরের পর স্বামী রফিকুল ইসলাম তার স্ত্রীকে নানা অপবাদ দিয়ে তালাক দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন। শুক্রবার বেলা ১১টায় রফিকুল ইসলাম বাড়ির মেইন দরজা বন্ধ করে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পুলিশ এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূকে উদ্ধার ও স্বামীকে গ্রেফতার করে। ওই গৃহবধূ বলেন, তাকেও তালাক দেওয়ার কৌশলে জোড়পূর্বক শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে ন্যাড়া করেছেন স্বামী। শুক্রবার রাতে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
জর্জিয়ার আটলান্টায় বসবাসরত বাংলাদেশি জস উদ্দীন যুক্তরাষ্ট্রের মূলধারায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। জর্জিয়ার ষ্টেট সিনেট ডিষ্ট্রিক ৪৮ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন। বাংলাদেশি ব্যবসায় জস উদ্দীন আশির দশকের শেষ সময় ধরে আটলান্টায় বসবাস করছেন এবং মূলধারার রাজনীতির সাথে জড়িত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশি আমেরিকান এসোসিয়েন অব জর্জিয়ার প্রসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন। জস উদ্দীনের নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মিডিয়া কন্টাক্ট অষ্টিন ওয়েগনার ৮২৮-২৭৩-৭৩৪৫ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিডি প্রতিদিন/হিমেল
4
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। অর্ধশত রানের জুটি গড়েছিলেন ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। কিন্তু দলীয় ৫৬ রানের মাথায় সেই জুটির ভাঙন ধরালেন সিকান্দার রাজা। ২৩ রানে সাজঘরে ফিরেন লিটন। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৬ রান। ক্রিজে আছেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক (৮) ও ইমরুল কায়েস (৩৫)। এর আগে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ২৬ রান। এই সংগ্রহ নিয়ে সকালে ব্যাট করতে নামেন অপরাজিত থাকা লিটন (১৪) ও ইমরুল (১২)।
12
শরীয়তপুরের জাজিরায় নারী নির্যাতন মামলার আসামিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে গিয়ে মারধরের স্বীকার হয়েছেন বাদীপক্ষের লোকজন। আজ বুধবার সকাল ১১টায় জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।জানা যায়, জাজিরার বোয়ালিয়া গ্রামের মো. জুলহাস খান (৫৫) এর মেয়ে সাবিনা আক্তারের (২৭) সঙ্গে একই গ্রামের ইউনুছ মুনশির ছেলে ফারুক মুনশির (৪০) বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে-মেয়েও রয়েছে। এমতাবস্থায় স্বামী ফারুক মুনশি যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা আক্তারকে মারধর করে। এতে সাবিনা আক্তারের বাবা মো. জুলহাস খান বাদী হয়ে গত ১৩ / ০২ / ২০২২ তারিখে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফারুক মুনশিসহ মোট চারজনকে বাদী করে একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জাজিরা থানার পুলিশ উপপরিদর্শক হান্নান জানান, আমরা মামলার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। পূর্বের ঘটনায় মারধরের স্বীকার সাবিনা আক্তার ও তার ভাই রাজ্জাক খান জাজিরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। আজ বুধবার জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসামিরা কিছু লোকজন নিয়ে এসে সাবিনা আক্তারের ছেলে-মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মামলার বাদী মো. জুলহাস খান বিষয়টি জাজিরা থানকে অবহিত করলে মামলার তদন্তকারী কর্মকর্তা হান্নান হাসপাতালে যান। এরই মধ্যে আসামিরা বাদী মো. জুলহাস খান ও তার ছেলেসহ বেশ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যান। পুলিশ তাদের পিছু ধাওয়া করলেও আটক করতে পারেনি।বাদী মো. জুলহাস খান জানান, আসামিদের আমরা আটকানোর চেষ্টা করলে তারা আমাদের চোর সম্বোধন করে এলোপাতাড়িভাবে মারধর করে পালিয়ে যান।এ বিষয়ে মামলার প্রধান আসামি ফারুক মুনশির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আগের ঘটনায় তাকেও মারধর করার কথা জানান।এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আমরা পূর্বের ঘটনার মামলা রেকর্ড করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে আজকের ঘটনাটি ঘটেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র রাইয়্যান আলমকে বেদড়ক মারধরের ঘঠনায় রেলওয়ের ওই নিরাপত্তা কর্মীকে ক্লোজড করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও রবিবার তাকে বরখাস্তেরও সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলওয়ে নিরাপত্তা প্রদান বরাবর একটি অভিযোগ প্রদান করেন। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে সেই নিরাপত্তা কর্মীকে তার কর্মস্থল থেকে ক্লোড করা হয়। উল্লেখ্য, গতকাল (১৭ মে) বিকেলের দিকে চট্টগ্রাম শহরের বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশে একটি বগিতে উঠে। পরে এক নিরাপত্তা কর্মী তাকে ট্রেন থেকে নেমে যেতে বলে। সে নামতে অস্বীকৃতি জানালে তাকে বেদড়ক মারধর করে ওই নিরাপত্তা কর্মী। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তার পা ভাঙার কথাটা জানান। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
1
কয়েক দিন বৃষ্টি না থাকায় ঢাকাসহ সারা দেশে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে এমনটি ঘটছে। তবে মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির ভারি বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজধানীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরগতিতে চলায় বেশ কিছু স্থানে যানজট শুরু হয়েছে। এদিকে ঈদ উৎযাপন শেষে রাজধানীতে কর্মচাঞ্চল্যতা বেড়েছে। ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষেরা। ঝুম বৃষ্টিতে তাদের বিপাকে পড়তে হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকবে। তিনি বলেন, সাগরে লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। সুস্পষ্ট লঘুচাপও হতে পারে এটি। সেজন্য কয়েক দিন বৃষ্টিও বাড়বে। তবে উজানে বৃষ্টির প্রবণতা কমে এসেছে। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, কথিত গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় শ্রমিক বিদায়ের ঘোষণা বাতিল, 'পিপিপি'র আওতায় পাট শিল্পের সম্পদ লুটেরাদের হাতে তুলে দেয়ার পায়তারা বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। পাটকল বন্ধ ও শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে বুধবার (১ জুলাই) জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দেশব্যপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয়ভাবে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশনের সভাপতি জনাব কামরূল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য ও ঘোষণা পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বক্তব্য রাখেন ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আনোয়ার আলী, করিম জুট মিল লেবার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জেল হোসেন, সদস্য মকবুল হোসেন। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়। সমাবেশ সঞ্চালনা করেন ফেডারেশনের সম্পাদক শাহানা ফেরদৌসি লাকী। নেতৃবৃন্দ বলেন, পাটমন্ত্রী লোকশানের কথা বলে, শ্রমিকদের উপর তার দায় চাপিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অথচ লোকশানের জন্য দায়ি বিজেএমসি নামক মাথাভারী প্রশাসন, দুর্নীতিবাজ কর্মকর্তা যারা পাট ক্রয়ে দুর্নীতি, মৌসুমে পাট সরবরাহে অনিয়ম, অসময়ে বেশীদামে পাট ক্রয় এবং উৎপাদিত পাট পন্য বিপননে ব্যর্থতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবসা গ্রহণ করেনি। বক্তারা বলেন, পাট চাষ ও পাট শিল্প বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ব্রান্ড। দেশের ৪৫ লাখ কৃষক পাট চাষের সাথে যুক্ত, পাট ও পাট শিল্পের সাথে ৪ কোটি মানুষের জীবন জীবিকা জড়িত। বাংলাদেশের আত্মপরিচয়ের আন্দোলনের সাথে পাট ও পাট শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাটকল বন্ধ হলে পাট সংশ্লিষ্ট মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে। নেতৃবৃন্দ পাট শিল্পকে লাভজনক করার জন্য সরকারি উদ্যোগে পুরানো যন্ত্রের বদলে আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি সংযোজনের দাবী জানান। এতে তারা ১২০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বন্ধ কারখানা চালুর বর্তমান সরকারের রাজনৈতিক ঘোষণার উল্লেখ্য করে বলেন, বিশব্যাংকের পরামর্শে উদারিকরণ নীতি গ্রহণের কারণে বিএনপি-জামাত জোট সরকার আদমজী পাটকল বন্ধকরে দম্ভ দেখিয়েছিল। এখন মুক্তিযুদ্ধের নেতৃত্বের দাবীদার সরকার সেই পথেই হাটছে, যা দূর্ভাগ্যজনক। বক্তারা পাটকল বন্ধের ও শ্রমিক ছাটাইয়ের আত্মঘাতি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। পাটকল বন্ধ ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে জাতীয় শ্রমিক ফেডরেশন ঘোষিত আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন জেলায় পালন করেছে।
6
লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৩৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দিবারাত্রির তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টাইগাররা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন পর দলে ফিরেই সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। এদিন দলীয় ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন লিটন। তবে একই ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর চোটে পড়ে অপরাজিত থেকে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ১০৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২৬ রান করেন তিনি। এর আগে লিটন তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছিলন ২০১৮ সালের সেপ্টেম্বরে। দুবাইতে ভারতের বিপক্ষে ১২১ রান করেছিলেন তিনি। এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে লিটনের সঙ্গে অর্ধশতক করার পর বিদায় নেন তামিম ইকবাল। ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬১ রানের মাথায় ওয়েসলি মাধেভেরের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন এই ওপেনার। পরে নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ২৯ করে টিনোটেন্ডা মাটুমবডজি ২৬তম ওভারে আউট হন।
12
গত ৫২৪ দিনে টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন রুটই। তার পরের অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। তাদের ঝুলিতে আছে চারটি করে সেঞ্চুরি। বিরাট কোহলি শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের ২২ নভেম্বর। টেস্টে তার শতরানের সংখ্যা ২৭। একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে স্টিভ স্মিথের। তিনি শেষ শতরান করেছিলেন ৭ জানুয়ারি, ২০২১। টেস্টে তাদের সেঞ্চুরির সেই সংখ্যা ছুঁয়ে ফেললেন জো রুট। গত ৫২৪ দিনে তিনি ১০টি সেঞ্চুরি করলেন টেস্টে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচেই সেঞ্চুরি করলেন রুট। টেস্ট ক্রিকেটে তার ২৭ নম্বর সেঞ্চুরিটি চলে এলো। অনেক দিন আগেই যেখানে পৌঁছে গিয়েছিলেন বিরাট এবং স্মিথ। সেই সংখ্যায় পৌঁছে দাঁড়িয়েই রয়েছেন তারা। ৫২৪ দিন আগে রুটের সেঞ্চুরির সংখ্যা ছিল ১৭। তিনি এগিয়ে চলেছেন। শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন রুট। বিরাট, স্মিথ যেমন এই সময়ের মধ্যে সেঞ্চুরি পাননি, তেমনই সেঞ্চুরি পাননি কেন উইলিয়ামসনও। নিউজিল্যান্ডের এই ব্যাটারের টেস্টে সেঞ্চুরির সংখ্যা ২৪। তার ব্যাট থেকে শেষ সেঞ্চুরি এসেছিল ৩ জানুয়ারি ২০২১। পাকিস্তানের বিরুদ্ধে ২৩৮ রানের ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন। তার পর আর টেস্টে শতরান আসেনি তার ব্যাট থেকে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার সেই সেঞ্চুরি এসেছিল ১২ মার্চ, ২০২২। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যার হিসাবে বাবর 'ফ্যাভ ফোর'-এর থেকে অনেকটাই পিছিয়ে। তিনি মাত্র ছয়টি সেঞ্চুরি করেছেন। খেলেছেন মাত্র ৪০টি টেস্ট। গত ৫২৪ দিনে টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন রুটই। তার পরে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিনি করেছেন চারটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার উসমান খাজাও চারটি সেঞ্চুরি করেছেন। 'ফ্যাব ফোর'-এর মধ্যে রুট ছাড়া কেউই গত ৫২৪ দিনে ছন্দে নেই। বাবর একটি সেঞ্চুরি করলেও সেটা ছাড়া বড় রান নেই তার ব্যাটেও। টেস্ট ক্রিকেটের বিশ্বে একাই ছড়ি ঘোরাচ্ছেন রুট।
12
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসার ক্ষেত্রে সেবামূল্য সরকার নির্ধারণ করে দেবে। চিকিৎসা সেবা নিতে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হচ্ছে। অথচ দেশের সরকারি স্বাস্থ্যসেবা বিনামূল্যেই দেয়া হয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকিৎসা সেবায় দেশের প্রাইভেট খাতের সংযুক্তি শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, এ কারণে সরকার দেশের প্রাইভেট মেডিকেল সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে একটি নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেবার উদ্যোগ নিয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশের প্রাইভেট মেডিকেল প্রতিনিধিদের সাথে বৈঠক করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'সারা দেশে প্রাইভেট ক্লিনিক দিয়ে ছাপিয়ে গেছে। এই ক্লিনিকগুলোর কয়েকটা মানসম্পন্ন সেবা দিলেও অধিকাংশেই মানসম্পন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
9
ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়ের পর গত রবিবার রাতে এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল করেছেন লিওনেল মেসি। এ ম্যাচের পর মেসি কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে লেখেন, 'ফিনালিসিমা জিতেছি, এরপর আরও একটি দুর্দান্ত জয় পেয়েছি। আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে। ভক্ত-অনুসারীদের ধন্যবাদ। কয়েকদিন বিশ্রাম শেষে আমরা আবারও মাঠে ফিরবো।' সেই পোস্টের নিচেই মেসিকে বাড়ি ফিরতে বলেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ফিনালিসিমা ম্যাচের পর এস্তোনিয়ার বিপক্ষে নামার আগে সন্তান ও স্ত্রী আন্তোলেনা রোকুজ্জোর সঙ্গে একটি ছবি আপলোড করে মেসি লিখেছিলেন, 'আমি তোমাকে মিস করি রোকুজ্জো, আমি ওদেরকে (সন্তানদের) মিস করি।' সেই ছবির মন্তব্যের ঘরে রোকুজ্জো লেখেন, 'আমরাও তোমাকে অনেক মিস করি।' বিডি প্রতিদিন/ফারজানা
12
ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্ত প্রতিনিধিদের মধ্যে ৩ জন ইউপি চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্য রয়েছেন। ইতিপূর্বে গত ১২ এপ্রিল ৩ জন ও ১৫ এপ্রিল ৯ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ফলে এ পর্যন্ত মোট ২৪ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল। যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন-নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখদুম কবীর তন্ময় এবং বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ। বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ৮ নং ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান, ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রব পাটোয়ারী, নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর-বড়মহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. রেজা, নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন এবং ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রনি বেগম, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন চৌধুরী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছিয়া খাতুন। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভিজিডির চাল আত্মসাৎ, খাদ্য সহায়তা চাইতে আসা লোকজনকে মারধর, সরকারি নির্দেশ অমান্য করে দেশের সংকটময় মুহূর্তে এলাকায় অনুপস্থিত থাকা, উপজেলা পরিষদের মাসিক সভায় অনুপস্থিত ইত্যাদি কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হল। তাদের কেউ কেউ ইতিমধ্যে গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন এবং কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ত্রাণের চাল চুরি নিয়ে তোলপাড় চলছে দেশে। এই কাজে জনপ্রতিনিধিদের জড়িত থাকার খবর প্রকাশ হলে জনমনে ক্ষোভ আরও বাড়ে। পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ইতোপূর্বে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।আজ ১২ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হল।
6
করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক ভাবে ভালো আছেনবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, স্বাস্থ্য পরীক্ষায় তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, তা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন ডা. আল মামুন। ডা. আল মামুন বলেন, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে। রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়া করোনাভাইরাসের সংক্রমণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো তাকে কোনো হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন নেই। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।শনিবার সেন্ট কিটস'র ব্যাসেটরিতে ওয়ারনার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে পরাজিত করে। আজ এক বার্তায় শেখ হাসিনা এই জয়ের জন্য দলের সব খেলোয়ার, কোচ, জাতীয় দলের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও বাংলাদেশ দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে।
12
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন হতে পারে এপ্রিল মাসে। গতকাল বুধবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন কলকাতায় এসে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ইঙ্গিত দেন, আগামী এপ্রিলের মধ্যে এ রাজ্যে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। তাঁর এ মন্তব্যে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, ২৯৪টি আসনের এ রাজ্যে বিধানসভার ভোট হতে যাচ্ছে আগামী এপ্রিলেই। সুদীপ জৈন গতকাল প্রথম বৈঠক করেছেন কলকাতার একটি অভিজাত হোটেলে। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারেরা উপস্থিত ছিলেন। পরে রাজ্যের নির্বাচন কর্মকর্তাসহ জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আরেকটি বৈঠক করেন তিনি। দুটি বৈঠকেই তিনি জানিয়ে দেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে কোনো সংঘাত বরদাশত করা হবে না। নির্বাচন নিয়ে কোনো গাফিলতিও বরদাশত করবে না নির্বাচন কমিশন। গাফিলতির প্রমাণ পেলে কড়া ব্যবস্থা নেবে কমিশন। উপনির্বাচন কমিশনার এ কথাও জানিয়ে দিয়েছেন, জামিন অযোগ্য মামলায় যেসব পরোয়ানা পুলিশ এখনো কার্যকর করেনি, সেসব পরোয়ানা আগামী দুই সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবার কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্য নিয়োগ করা হবে। সেই সঙ্গে করোনাবিধি মেনে নির্বাচন করার জন্য রাজ্যে আরও ২৮ হাজার ভোটকেন্দ্র বাড়ানো হচ্ছে। বর্তমানে রাজ্যে ৭৮ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এদিকে একই সময়ে পশ্চিমবঙ্গ বাদে ভারতের আরও চার রাজ্যের বিধানসভা নির্বাচনও হবে। এসব রাজ্য হলো আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি। পশ্চিমবঙ্গে ২০১৬ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল সাত ধাপে। এবারও সাত দফায় নির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে। ওই নির্বাচনে শাসক দল তৃণমূল পেয়েছিল ২১১ আসন। কংগ্রেস ৪৪টি, বামফ্রন্ট ৩২টি আর বিজেপি পেয়েছিল মাত্র ৩ আসন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা যায়, তৃণমূল বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে ১৬৪টিতে। বিজেপি ১২১টিতে, আর বামদল ও কংগ্রেস ৮ আসনে। এবার নির্বাচনের পটপরিবর্তন হয়েছে। কংগ্রেস-বামদলকে টপকে এ রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তাই বিজেপি এবার দাবি তুলেছে, তারা দুই শতাধিক আসন পেয়ে জিততে চলেছে। পাশাপাশি তৃণমূলও দাবি করেছে, তারাই দুই শতাধিক আসনে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসবে এবং তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
3
চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৪২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পটিয়ার পাহাড়ি অঞ্চল হাইদগাও ত্রিপুরা দীঘির হাটসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকেরা কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়েছে। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, আটক রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে পটিয়ার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তারা পটিয়ায় চুরি-ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডসহ নানা অপরাধ সংগঠিত করছে। তাদের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
6
জাতিসংঘের ১০ম মহাসচিব নিয়োগের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া আগামীকাল ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এদিন ভাইভা দিয়ে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হবে। মূলত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিন দিন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রার্থীরা সাক্ষাৎকারের মুখোমুখি হবেন। জাতিসংঘের ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম মহাসচিব হতে আগ্রহী প্রার্থীদের সংস্থার ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মুখোমুখি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হচ্ছে। আর এবারই প্রথম চারজন নারী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। তিনি হলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। খবর এএফপির জাতিসংঘ মহাসচিব প্রার্থিতার লড়াইয়ে আটজন প্রার্থীর মধ্যে চার নারী হলেন বোকোভা, পুসিক, ঘেরম্যান ও হেলেন। এর মধ্যে বুলগেরিয়ার বোকোভা হলেন ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক, ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হলেন ভেসনা পুসিক, মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নাটালিয়া ঘেরম্যান ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। অন্য চার পুরুষ প্রার্থী হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উদ্বাস্তু সংস্থার সাবেক হাইকমিশনার অ্যান্টনিও গুতেরেস, মন্টিনিগ্রোর সাবেক প্রধানমন্ত্রী ইগর লুকসিক, স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের সাবেক সভাপতি মেসেডোনিয়ার সার্গজান কেরিম। জাতিসংঘের বর্তমান মহাসচিব দক্ষিণ কোরীয়ং বান কি মুনের দ্বিতীয় মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যেই মুনের উত্তরসূরি নির্বাচন করতে হবে। ঐতিহ্য অনুসারে আঞ্চলিক আবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হয়ে থাকেন। সেক্ষেত্রে পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে আসার কথা। বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ
3
পশ্চিম ইউরোপের জার্মানি, বেলজিয়াম ও প্রতিবেশী দেশগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে রোববার দেশটির পুলিশের সূত্রে জানানো হয়। বন্যায় সবচেয়ে ব্পির্যস্ত রাইনল্যান্ড পালাটিনেট প্রদেশেই ১১০ জনের মৃত্যু হয়েছে। জার্মান পুলিশ এক বিবৃতিতে জানায়, প্রদেশটিতে বন্যায় ছয় শ' ৭০ জন আহত হয়েছেন। এদিকে পশ্চিম জার্মানি থেকে অস্ট্রিয়া সীমান্তে দক্ষিণ জার্মানিতে ব্যাভারিয়া প্রদেশ পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে। ব্ন্যায় এই প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যার সৃষ্টি হয়। জার্মান কর্তৃপক্ষ বন্যায় বিপুল প্রাণহানির আশঙ্কা করছে। অপরদিকে বেলজিয়ামে বন্যায় ২৭ জনের প্রাণহানিসহ আরো এক শ' তিনজন নিখোঁজ রয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল ক্রাইসিস সেন্টার জানায়। বন্যার কারণে বেলজিয়ামের বিভিন্ন স্থানের সড়ক ও রেল যোগাযোগ ব্ন্ধ রয়েছে। এদিকে জার্মানি ও বেলজিয়ামের প্রতিবেশী নেদারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ায় বন্যা ছড়িয়ে পড়েছে। এইসকল দেশে বন্যায় এখনো কোনো প্রাণহানি না হলেও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
3
কয়েক মাস আগে হঠাৎ মাকে হারিয়েছে শিশু তানহা ইসলাম (১৫ মাস)। সে নিজেও ভুগছে জটিল রোগে। জন্মগতভাবে হার্টে ছিদ্র আছে তানহার। এ ছাড়া হার্ট স্থানচ্যুত ও পিত্তথলিতে সমস্যাসহ আরও কিছু জটিল সমস্যায় ভুগছে সে।শিশু তানহা ইসলাম মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধূলন্ডী গ্রামের অতিদরিদ্র উজ্জ্বল হোসের নাতনি ও সজীব হোসেনের একমাত্র মেয়ে। অর্থের অভাবে নিভে যেতে বসেছে তার জীবনপ্রদীপ।উজ্জ্বল হোসেন বলেন, 'ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক বলেছেন, অপারেশন বাবদ ৩ লাখ টাকা খরচ হবে। কিন্তু এই টাকার ব্যবস্থা কীভাবে করব এই চিন্তায় রাতে আমার ঘুম আসে না। আমি মানিকগঞ্জ পৌর মার্কেটের একটি দোকানে সামান্য টাকায় কাজ করি। আর ছেলে একটি হোটেলে কাজ করে।'উজ্জ্বল হোসেন তাঁর নাতনিকে বাঁচাতে সরকার, জনপ্রতিনিধি ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।তানহাকে সহযোগিতা করতে টাকা পাঠানো যাবে উজ্জ্বলের এই দুই নম্বরে: ০১৭৭৪৯৮০৫৪১ (বিকাশ), ০১৭৭৪৯৮০৫৪১৭ (রকেট)।
6
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। রোববার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোর, নওগাঁ ও পাবনার দুজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।মৃত ১২ জনের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন করে নারী ও পুরুষ; ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন করে নারী ও পুরুষ; ৫১ থেকে ৬০ বছর বয়সী দুজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও একজন নারী ছিলেন।এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৪ জনের মৃত্যু হলো। রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১১১ জন। উপসর্গ নিয়ে ছিলেন ৯৬ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৩৩ জন রোগী।হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ২৪০ জন। এর মধ্যে রাজশাহীর ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ৩৪ জন, নওগাঁর ৩০ জন, পাবনার ২৯ জন, কুষ্টিয়ার আটজন এবং বগুড়া ও জয়পুরহাটের দুজন করে রোগী ভর্তি ছিলেন।সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, শনিবার র্যাপিড অ্যান্টিজেন এবং আরটি-পিসিআর মিলে জেলায় মোট ৪৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ১৯ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণের হার ১৯ দশমিক ১৯ শতাংশ।
6
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শনিবার (১৪ মে) এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। খবর বিবিসি ও আলজাজিরার আগের দিন শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। শেখ খলিফা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬ তম শাসক ছিলেন।
3
তাঁর ভরাট উদাত্ত উচ্চারণে বিজয়ের বার্তা সেদিন পৌঁছে গিয়েছিল গোটা বাংলায়, বিশ্বে। ইথারে-বালিগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বত্র। বিশেষ বুলেটিন শেষ হতেই বিজয়ের গান-'বিজয় নিশান উড়ছে, উড়ছে বাংলার ঘরে ঘরে'। ১৬ ডিসেম্বর, একাত্তর। সেদিনের সেই মহার্ঘ বুলেটিন ছিল তাঁর নিজের হাতেই লেখা। তিনি তখন স্বাধীন বাংলা বেতারের নিউজ এডিটর। তিনি কামাল লোহানী। বাংলাদেশের কিংবদন্তিসম সাংবাদিক। শব্দসৈনিক। মার্ক্সবাদী। সাংস্কৃতিক আন্দোলনের এক অনন্য চরিত্র। তাঁর পরিচয়ের সঙ্গে মিলেমিশে আছে রাজনীতি, সাংবাদিকতা আর সাংস্কৃতিক আন্দোলন। যদিও নিজে বলতেন, 'তিনটি বিষয়ই কিন্তু রাজনীতিসম্পৃক্ত। আর এর মৌল ভিত্তি হলো জনগণ।'দেখেছেন দাঙ্গা, স্বাধীনতা, দেশভাগ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ-স্বাধীন বাংলাদেশ। স্বপ্নভঙ্গের বেদনা নয়, বরং এই সাতাশিতেও এক বুক আশা নিয়ে ছিল আঠারোর প্রত্যয়। শেষ দিন পর্যন্ত ছিলেন রাস্তায়। মানুষের কাছে, মানুষের ভিড়ে।কলকাতায় কেটেছে তাঁর শৈশব। দেখেছেন দাঙ্গা, প্রতিরোধে কমিউনিস্ট পার্টির ভূমিকা। কলকাতাতেই লাল ঝান্ডার সঙ্গে তাঁর প্রথম পরিচয়। স্বাধীনতার দিনে বাসায় লাল ঝান্ডা উড়িয়ে 'শিশুসুলভ বিশৃঙ্খলা'।বেয়াল্লিশ থেকে কলকাতায়। আগের বছর মা মারা গেছেন। তাই ফুফুর কাছে চলে আসেন কলকাতায়। ফুফু ছিলেন স্কুলশিক্ষক। থাকতেন পার্ক সার্কাসে, কিম্বার স্ট্রিটে।বছর তিনেক আগে শেষবার কলকাতায় এসে বলছিলেন, 'ছেচল্লিশে আমি তখন ক্লাস সিক্সে। মডার্ন হাইস্কুলে। সেদিন ফুফুর চোখ এড়িয়ে স্কুল থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম গড়ের মাঠের দিকে। দেখি লোকজন দোকান লুট করছে। আমিও দুটো নরম পানীয়র বোতল তুলে নিই। সবাই খুলে খাচ্ছে দেখে আমিও খোলার চেষ্টা করলাম। পারলাম না। বাড়ি নিয়ে এলাম। ফুফু সব শুনে বেদম পেটালেন। বললেন, "জানো, একে কী বলে? একে বলে লুট।" ওই দিনই আমি শিখি দাঙ্গা, লুট, গণহত্যার অর্থ। আর সেই শিক্ষা কখনো ভুলিনি।'দাঙ্গার ঠিক পরই চলে আসেন এন্টালিতে, ড. সুরেশ সরকার রোডে। ওখানে তখন থাকতেন ডকশ্রমিকেরা। তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। সিপিআই দাঙ্গাবিরোধী প্রচারাভিযান চালাচ্ছে। ওই শ্রমিকেরাই তাঁকে বোঝান, ওঁরা কমিউনিস্ট, ওঁরা সবার ঐক্য চান। ওঁদের হাতেই প্রথম দেখেন লাল ঝান্ডা। স্বাধীনতার দিনে অতশত না বুঝে ভুল করে বাসায় উড়িয়েছিলেন সেই লাল ঝান্ডা। হাতের কাছে পেয়েছিলেন বলেই হয়তো। ওই ডকশ্রমিকেরাই তখন এসে বুঝিয়েছিলেন, 'খোকা, এটা কী করেছ? এটা দেশের পতাকা নয়।' সেদিন নিজের মতো করে বুঝেছিলেন স্বাধীনতা, কমিউনিস্ট পার্টির মানে।সেদিন দেশভাগ বোঝেননি, বুঝেছিলেন কদিন বাদে। পরের বছর মার্চে পাকাপাকিভাবে চলে এসেছিলেন পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশের পাবনায়।মাঝে ছাত্র আন্দোলন, কমিউনিস্ট পার্টি, জেল। সেই জেলে তখন ফরিদপুরের শান্তি সেন, ময়মনসিংহের নরেন সরকারের মতো প্রবীণ কমিউনিস্ট নেতারা ক্লাস নিতেন। আর তাঁর প্রতিদিনের কাজ ছিল শ্রমিক কমরেডদের কাছে কলকাতা থেকে আসা 'দ্য স্টেটসম্যান' আর 'পাকিস্তান অবজারভার' সরাসরি তরজমা করে শোনানো। আর 'এভাবেই সংবাদ ছাপা হয়ে গিয়েছিল আমার হৃদয়ে। আসলে সাংবাদিকতা আমি শিখেছিলাম জেলে বসে।' পরে মুক্তি পেয়ে '৫৫-তে যোগ দেন 'দৈনিক মিল্লাত'-এ।১৯৬২, সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সম্পাদক। মতের মিল না হওয়ার কারণে পাঁচ বছর পর প্রতিষ্ঠা করেন বামপন্থী সাংস্কৃতিক সংগঠন 'ক্রান্তি'।একাত্তর, মার্চে পাকিস্তানি যুদ্ধবিমান বোমা মেরে উড়িয়ে দেয় কালুরঘাট বেতার কেন্দ্র। আর তখনই কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডে বিদ্রোহী বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বেতারের প্রতিষ্ঠা। এখান থেকেই ইথারে ছড়িয়ে পড়ত রণাঙ্গনের খবর, মুক্তিযোদ্ধাদের সাফল্য নিয়ে প্রতিবেদন। 'চরমপত্র', 'অগ্নিশিখা', 'দর্পণ', 'বজ্রকণ্ঠ'র মতো অনুষ্ঠান। রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অকুতোভয় লড়াইয়ে প্রেরণার উৎস।১৬ ডিসেম্বর, সকাল থেকেই খবর আসছিল, কিন্তু বিকেল সাড়ে চারটার আগে নিশ্চিত হওয়া যাচ্ছিল না, পাকিস্তানি সেনারা আদৌ আত্মসমর্পণ করবে কি না। যখন নিশ্চিত হলো, উচ্ছ্বাসে সবাই রাস্তায়। খোলা আকাশে স্লোগান। তার পরই বিশেষ বুলেটিন তৈরির প্রস্তুতি। পাঁচ লাইনের নিউজ বুলেটিন। পরে দীপ্তি (লোহানীর স্ত্রী) পাঠ করেছিলেন 'ঢাকায় স্বাধীনতার সূর্য', যা তিনি লিখেছিলেন সেই দুপুরেই, যখন খবর আসছিল।আজ, স্বাধীনতার ৫০ বছরের পথে বাংলাদেশ। শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখতেন তিনি। দেখতেন অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক উপমহাদেশের স্বপ্ন। এ কারণে বছর কয়েক আগে ঢাকায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় কালচারাল কনভেনশন করেছেন। বাংলাদেশের উদীচী শিল্পীগোষ্ঠী ছিল এর আয়োজক। তাতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং চীন ও জাপানের প্রতিনিধিরা ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, পারস্পরিক আদান-প্রদান, মতবিনিময় ভবিষ্যৎকে ঋদ্ধ করবে। তিনি মনে করতেন, আজ সাম্প্রদায়িকতা মানুষের মনে যে শঙ্কা ও উদ্বেগ তৈরি করেছে, তাতে সংস্কৃতিকর্মী, সাংস্কৃতিক বাহিনীকে তাদের ঈপ্সিত ভূমিকা অবশ্যই পালন করতে হবে।মৌলবাদ, সাম্প্রদায়িকতা প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা সম্পর্কে তাঁর বক্তব্য স্পষ্ট। 'রাজনীতির ক্ষেত্রে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে-এ ক্ষেত্রে সাংস্কৃতিক আন্দোলন ছাড়া কেবল রাজনৈতিক আন্দোলনেই রেহাই মিলবে-বলা মুশকিল। কারণ, রাজনীতি কোনো ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়। সেই জায়গায় সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি তার পথকে মসৃণ করতে পারে। সে জন্য বাংলাদেশে বর্তমানে যে সন্ত্রাসবাদ ও ধর্মান্ধতার দাপট-তার বিরুদ্ধে আপাতদৃষ্টিতে মনে হতে পারে মানুষ নিশ্চুপ, কিন্তু বাস্তবে তা নয়। মানুষের মনে ক্ষোভ, অসন্তোষ রয়েছে। প্রচণ্ড বিক্ষুব্ধ। শুধু তা প্রকাশ করার পথ খুঁজে পাচ্ছে না। সাংস্কৃতিক আন্দোলন এখানে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।'মৃত্যুর দুই বছর আগে পি সি যোশীকে লেখা এক চিঠিতে বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য বলেছিলেন, 'সাংস্কৃতিক আন্দোলন জমি চাষ করবে। কমিউনিস্ট পার্টি তাতে বীজ বপন করবে। এমনভাবেই এগোতে হবে আমাদের।' বামপন্থী রাজনীতি যখন অসহায় বোধ করেছে, তখন সব সময়ই সেই হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করেছে বামপন্থী সংস্কৃতি।এই তত্ত্বায়নই ছিল লোহানীর জীবনের রসায়ন।শান্তনু দে: পশ্চিমবঙ্গের সাংবাদিক।
8
সীতাকুণ্ডের এত বড় মর্মান্তিক ঘটনার পরেও শেখ হাসিনাকে কেউ দুঃখ প্রকাশ করতে দেখেছেন? এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।আজ বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন ও আহতদের খোঁজ-খবর নিতে গিয়ে সাতদলীয় জোট নেতাদের ওপর ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।মান্না বলেন, '২০১৮ সালে নির্বাচনের নামে রাত্রিবেলা ভোট ডাকাতি করার পরে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করেছি, তখন তিনি মিডিয়ার সামনে মায়াকান্না করে বলেছিলেন এত সুন্দর একটা নির্বাচন করলাম আর ওরা মানছে না! তিনি একটা মিথ্যা ঘটনার ওপরে কাঁদতে পারেন, পিতার মৃত্যুর কারণে ৪৫ বছর ধরে কাঁদতে পারেন, এতগুলো নিরীহ মানুষ প্রশাসনের দুর্বলতার কারণে পুরে মারা গেল, সেটার জন্য আপনারা শেখ হাসিনাকে কাঁদতে দেখেননি।'মানুষ পুড়ে মারা যাক, শেখ হাসিনার কিছু যায়-আসে না বলেও মন্তব্য করেন মান্না। তিনি বলেন, 'মানুষ আগুনে পুড়ে মারা গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু যায়-আসে না। মানুষ আগুনে পুড়ে মারা যাক, নদীতে ডুবে মারা যাক, না খেয়ে মারা যাক, র্যাব-পুলিশ তুলে নিয়ে গিয়ে ক্রসফায়ার করে মেরে ফেলুক, তাতে শেখ হাসিনার কিছু যায়-আসে না।'নাগরিক ঐক্যের সভাপতি বলেন, 'মানুষ বলে, আইয়ুব যাবে যে পথে হাসিনা যাবে সেই পথে। আমি বলি, আইয়ুব যেই পথে গেছে, সেই পথে তো হাসিনা যাচ্ছেন না। আইয়ুব কোন পথে গেছেন? উনসত্তরের বিরাট গণ-অভ্যুত্থানের পরে সামরিক শাসক ইযাহইয়া খানের সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আপনারা কি মনে করছেন শেখ হাসিনা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে? জান যাবে, তবু ক্ষমতা ছাড়বে না।'চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানসহ অন্য নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার জোরালো প্রতিবাদ করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নুর। এখনো সাতদলীয় জোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাতেই সরকারের ঘাম ঝরছে। নবীন-প্রবীণদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্ম সরকারের পতন ঘটাবে উল্লেখ করে তিনি বলেন, 'আজকে যদি এই ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাপান্ডা দিয়ে সন্ত্রাস-নৈরাজ্য করে শেখ হাসিনা যদি ভেবে থাকেন তাঁরা ক্ষমতায় থাকবেন, মসনদ টিকিয়ে রাখবেন, তাহলে তিনি ভুল করছেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমাদের দুর্ভাগ্য, শেখ হাসিনার মতো একজন মানুষ আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে বসে আছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে প্রতিনিয়ত মিথ্যা বলছেন, মানুষের সঙ্গে প্রতারণা করছেন, প্রহসন করছেন। আমরা যখন তাঁকে নিয়ে বক্তব্য দিচ্ছি, সমালোচনা করছি, তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে দেবতা বানাতে চায়, নবী-রাসুল বানাতে চায়। তাকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করতে দিতে চায় না।'সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাসেদ খান, ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।
9
এমপিওভুক্ত করা হয়নি ৯ জন শিক্ষককে। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এই শিক্ষকেরা। এমপিওর জন্য প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেও ব্যর্থ হয়েছেন তাঁরা।জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়টি। আর ২০১৯ সালের ২৩ অক্টোবর এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়টিতে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তূজা নিজের নাম ও তাঁর মনমতো চারজনসহ মোট পাঁচজন শিক্ষকের নাম এমপিওভুক্ত করেন। বাকি ৯ জন শিক্ষক-শিক্ষিকা বিধি অনুয়ায়ী নিয়োগপ্রাপ্ত হলেও অজ্ঞাত কারণে তাঁদের নাম এমপিওভুক্ত হয়নি। ফলে দীর্ঘদিন তাঁরা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।নাম এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বর্মণ জানান, '২০ বছর ধরে এই প্রতিষ্ঠানে বিনা বেতনে শিক্ষকতা করছি। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলো, তখন ভেবেছিলাম কষ্টের বুঝি অবসান হলো। কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষকের নাম এমপিওভুক্ত করলেও অজানা কারণে আমাদের নাম এমপিওভুক্ত করার ব্যবস্থা করছেন না।'সহকারী শিক্ষক মাওতাছিম বিল্লাহ জানান, 'এমপিওভুক্ত করার কথা বলে ২০১৯ সালে প্রধান শিক্ষক আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন। এরপর আজ অবধি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি তিনি।'এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তূজা জানান, 'বোর্ডে নানা জটিলতার কারণে তাঁদের এমপিওভুক্তি করতে সময় লাগছে। আমার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা।'
6
নির্দেশনা প্রতিপালনে বলপ্রয়োগ নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করার উপর জোর দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রভাব রোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন তিনি। রবিবার (৪ এপ্রিল) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন পুলিশ প্রধান। আইজিপি বলেন, সরকারের নির্দেশনাসমূহ সোমবার থেকে বলবৎ করতে হবে। গত বছরের মতো এবারো খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূপে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সম্পর্কে আইজিপি বলেন, বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে। জরুরি সেবাসমূহ, শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। পণ্য পরিবহণকারী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। পুলিশ অফিসার ও ফোর্সকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বেনজীর আহমেদ বলেন, স্বাস্থ্যসুরক্ষা মেনে দায়িত্ব পালন করতে হবে। করোনা আক্রান্ত রোগী ও মৃতব্যক্তির সংস্পর্শে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিপিই, ফেসশিল্ড, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী যথাযথভাবে পরিধান করতে হবে। পুলিশের সকল স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে 'নো মাস্ক নো এন্ট্রি' নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন আইজিপি এ সময়। এছাড়াও পুলিশের সকল স্থাপনা নিয়মিত জীবাণুমুক্ত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। আইজিপি বলেন, গত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা প্রতিরোধে পুলিশ জনগণের পাশে থেকে এক ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে মানবিক পুলিশে পরিণত হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও পুলিশসহ সবাই মিলে সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে করোনা সংক্রমণের বিস্তার রোধে সচেষ্ট থাকবে বলে আশা প্রকাশ করেন পুলিশ প্রধান।
6
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রতারণার জন্য সাহেদের মত প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। এসব অপরাধী ছাড় পাচ্ছে না। সাহেদকেও আইনের আওতায় আনা হয়েছে, তার বিচার বাংলার মাটিতেই হবে। শুক্রবার দিনাজপুরের বিরলে কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সরকারি অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নৌপ্রতিমন্ত্রী আরও বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। আইন যে ভাঙবে, তাকেই আইনের আওতায় আনা হবে। এটাই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। তিনি বলেন, অথচ সরকার যখন এসব অপরাধীকে ধরছে, তখন একটি মহল অপরাধীর বিষয়ে কথা না বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এ সংকটকালে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনায় দেশের অর্থনীতি নিয়ে কিছু অর্থনীতিবিদ মনগড়া কথা বলছেন। তারা বলছেন, দেশের অর্থনীতি না-কি দুর্বল। অর্থনীতি দুর্বল হলে করোনার সময় কীভাবে কোটি কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হলো, নগদ অর্থ দেওয়া হলো? মসজিদে-মন্দিরে কীভাবে টাকা দেওয়া হলো? 'করোনার কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে'- কিছু অর্থনীতিবিদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ধ্বংস বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতি হয়নি। ধ্বংস হয়েছে দেশবিরোধী চক্র। তারা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এই অপশক্তি বাংলাদেশে থাকবে না। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশপ্রেমিক শক্তিশালী বিরোধীদল চায়। কিন্তু শক্তিশালী কোনো দেশবিরোধী দল চায় না।এটাই এদেশের মানুষের সেন্টিমেন্ট। নৌপ্রতিমন্ত্রী পরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
9
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার মিশরে পৌঁছেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সঙ্গে ১১ দিনের সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে তার এ সফর। ওই সংঘাতে ৬৬ শিশুসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনি। সংঘাতে ২ শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েল সফরের একদিন পর মিশর সফরে এসেছেন ব্লিংকেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর জর্ডান সফরে গিয়ে রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করবেন তিনি। বিডি প্রতিদিন/ফারজানা
3
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে 'তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প আয়-বর্ধণমূলক ফসল উৎপাদন' শীর্ষক সেমিনার ও 'তামাক নিয়ন্ত্রণ পদক-২০১৯' প্রদান করেছে 'তামাকবিরোধী জাতীয় প্ল্যাটফর্ম'। অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ব্যক্তি ক্যাটাগরিতে, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনকে (ইপসা) প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটিকে গবেষণা/প্রকাশনা ক্যাটাগরিতে 'তামাক নিয়ন্ত্রণ পদক' প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাকবিরোধী জাতীয় প্ল্যাটফর্মের আহ্বায়ক ও পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিডি প্রতিদিন/কালাম
6
একাদশ শতাব্দীর চীনা বুদ্ধিজীবী জেং গং-এর লেখা একটি চিঠি রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ২০০৯ সালে এই চিঠিই নিলামে বিক্রি হয়েছিল ১০৮ মিলিয়ন ইউয়ানে। মাত্র সাত বছরে এর দাম দ্বিগুণ হয়েছে। বেইজিংয়ে রোববার এক নিলামে ১২৪ অক্ষরের এক পাতার এই চিঠিটি কিনেছেন চীনা একজন চলচ্চিত্র ব্যবসায়ী ওয়াং জংজুন। খবর বিবিসির কম-বেশি ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি লিখেছিলেন। চীনে সং সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিস্টাব্দ) জেং ছিলেন বিখ্যাত একজন গদ্য লেখক। নিলামে বিক্রি হওয়া ওই চিঠিটি জেং তার শেষ জীবনে এক বন্ধুকে লিখেছিলেন। চিঠিতে তার রাজনৈতিক অসুবিধা ও একাকিত্বের কথা লিখেছিলেন তিনি। নিলাম হাউজ চায়না গার্ডিয়ানের একজন বিশেষজ্ঞ লি গুয়াংগুয়া বলেন, 'চিঠিতে জেং তার হৃদয় ঢেলে দিয়েছিলেন।' ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ কপালে ওঠা দামে শিল্পকর্ম কিনেছেন। ২০১৪ সালে নিউইয়র্কে এক নিলাম থেকে তিনি প্রায় ৬ কোটি ২০ লাখ ডলারে ভ্যান গগের তিনটি ছবি কিনে হৈচৈ ফেলে দিয়েছিলেন।
3
তিতিয়া এক ছোট্ট গাঙশালিক। গাঙশালিক চিনেছ তো! পাখি। সে নদীর পাড়ে খাড়া ঢালে বাসা বানিয়ে দাঁড়াশ সাপের কবল থেকে রক্ষা পেতে অন্য গাঙশালিকদের বুদ্ধি দেয়। দাঁড়াশ সাপ এসে পাখিদের ডিম খেয়ে ফেলে, ছানাদের খেয়ে ফেলে। তার হাত থেকে বাঁচতে হবে তো। বুদ্ধিমতী ও কল্পনাপ্রবণ তিতিয়া তাই গাঙশালিকদের জন্য ভেবে ভেবে বুদ্ধি বের করে। তিতিয়ার নিজস্ব এক জগৎ আছে। সবকিছু নিয়ে নিজে নিজে ভাবে সে। তুমিও তো তার মতো ভাবো অনেক কিছু। তাই না?'বুদ্ধিমতী তিতিয়া' বইটিতে আরও দুটি গল্প আছে। একটি হলো 'রূপকথা নয়, সত্যি' এবং অন্যটি 'গল্প থেকে গল্প'। বাস্তব আর কল্পনার মিশেলে গল্পগুলোর কাহিনি হয়ে উঠেছে প্রাণবন্ত। যেন সত্যি ঘটনা। বুদ্ধি আর সাহস মিলে গল্পে এসেছে দারুণ উত্তেজনা। আর আছে ভালোবাসা। পাখির প্রতি ভালোবাসা, প্রাণীর প্রতি ভালোবাসা। ভালোবাসা মানুষের জন্য। যে গল্প অন্যকে শ্রদ্ধা করতে শেখায়, মর্যাদা দেয় মানুষকে 'বুদ্ধিমতী তিতিয়া'তে লেখা আছে সেই সব গল্প।লেখক: দীপু মাহমুদপ্রকাশক: অনন্যা প্রকাশনীপ্রচ্ছদ: দেলোয়ার রিপনদাম: ২৫০ টাকাপ্যাভিলিয়ন নম্বর: ১৫
6
কোভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় চিকিৎসাব্যবস্থার ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, তা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে হলে কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য লোকবলের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং রোগ শনাক্তকরণ কিটের মজুত নিশ্চিত করা একান্ত প্রয়োজন। কিন্তু গতকাল মঙ্গলবার প্রথম আলোয় এ িবষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। মহামারির এই গুরুতর পর্যায়ে এটা উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় ঔষধাগার বলেছে, মহামারির দ্বিতীয় ঢেউ আসার পর সুরক্ষাসামগ্রী ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা বেড়ে গেছে। ফলে এসব সামগ্রীর মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ৮ এপ্রিল পর্যন্ত তাদের কাছে যে পরিমাণ মজুত ছিল বলে তারা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে জানিয়েছিল, তা দিয়ে ১৫ থেকে ২০ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। তারপর ১১ দিন পেরিয়ে গেছে, এখন এসব সামগ্রীর মজুতের প্রকৃত পরিমাণ কত এবং তা দিয়ে আরও কত দিনের চাহিদা পূরণ হতে পারে, তা একটা জরুরি প্রশ্ন। আবার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষাসামগ্রীর বর্তমান মজুত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু তাঁরা বলেননি, বিদ্যমান মজুত দিয়ে তাঁদের হিসেবে আর কত দিনের চাহিদা পূরণ করা যাবে। কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তরেরই অধীন প্রতিষ্ঠান, তারা চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষাসামগ্রীর মজুত কমে আসার পরিপ্রেক্ষিতে মজুত বাড়ানোর জন্য এসব সরঞ্জাম ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে একাধিকবার অবহিত করেছিল। তারা ১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরকে একটি চিঠি লিখে পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে ছয় মাসের ক্রয় পরিকল্পনা তৈরি করে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাতে বলেছিল; কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো পূর্ণাঙ্গ ক্রয় প্রস্তাব পাঠায়নি। তারপর কেন্দ্রীয় ঔষধাগার ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে এক চিঠিতে চিকিৎসা উপকরণ ও সরঞ্জামের মজুতের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। সরকারি ক্রয়বিধির সব বিধিবিধান অনুসরণ করে উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ক্রয় সম্পাদন করে পণ্য সরবরাহ পেতে ন্যূনতম তিন মাস লেগে যায়; এমনকি সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটা করলেও সরবরাহ পেতে এক থেকে দেড় মাস লাগে। কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিটির অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠিয়েছিল। তারপর স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিকিৎসাসামগ্রীর চাহিদাপত্র পাঠানোর তাগিদ দিয়ে চিঠি পাঠায় এবং স্বাস্থ্য অধিদপ্তর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে একটি ক্রয় প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগে পাঠায়। কিন্তু স্বাস্থ্যসেবা বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ক্রয়প্রস্তাবটি অপূর্ণাঙ্গ এবং সে কারণে অগ্রহণযোগ্য। ফলে তাদের আবারও পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। চিঠি চালাচালির এই প্রক্রিয়া থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে, কিংবা আমাদের পক্ষে দুর্বোধ্য কোনো কারণে তারা এই জরুরি বিষয়টির প্রতি যথাসময়ে যথাযথ গুরুত্ব দেয়নি। এখন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক যেমনটি আশঙ্কা করছেন, 'স্বাস্থ্য অধিদপ্তর ক্রয়প্রস্তাব পাঠাতে দেরি করায় আমরা সুরক্ষাসামগ্রী ও চিকিৎসা সরঞ্জামের দিক থেকে বড় ধরনের সংকটে পড়তে পারি।' কিন্তু কোনোভাবেই যেন তেমন সংকট সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। এই ক্ষেত্রে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করাও একান্ত জরুরি। কারণ, জবাবদিহির অভাবেই অতীতে নানা ধরনের সমস্যা-সংকটে পড়তে হয়েছে।
8
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এন আই খান মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টাঙ্গাইলের মির্জাপুরের এন আই খান সাত সন্তানের জনক। তিনি বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআই এর সদস্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার স্ত্রীর কবরের পাশে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সাদিকুল জানিয়েছেন। বিডি প্রতিদিন/আরাফাত
6
ঢাকা: আলাপ শুরুর আগে, একটু হেসে, বলে নিলেন, 'যদি কথা বলতে বলতে ঘুমিয়ে যাই জাগিয়ে দেবেন।' ১৫ নভেম্বরের ভরসন্ধ্যায় কেন তাঁকে এমন ঘুমে পেয়ে বসেছিলো, সেটার ব্যাখ্যাও দিলেন, 'আজকে ভোর সাড়ে চারটায় প্রেমেন (প্রেমেন্দ্র মজুমদার, চলচ্চিত্র সমালোচক) আমাকে ফোন করেছে।সকাল আটটায় ফ্লাইট। অথচ সেই ভোর চারটায় জাগিয়ে বসিয়ে রেখেছে!'ক্লান্তির আরও একটা কারণ রয়েছে।এর আগের রাতেই নিজের নতুন ছবি 'টোপ'-এর রাফকাট শেষ করেছেন বুদ্ধদেব। সেটার অভিজ্ঞতা ভাগাভাগি করছিলেন, 'গত এক মাস কলকাতা থেকে বেশ কিছুটা দূরে আমার ছবিটির শুটিং করছিলাম। কখনো কখনো এক শ কিলোমিটার গিয়ে মাত্র দু ঘণ্টা শুটিং করে, আবার সেই পথ ধরে ফিরে আসতে হয়েছে। খুবই ক্লান্তিকর।'বাংলাদেশ, প্রাণের দেশপ্রেমেন যখন আমাকে বললো, 'যেতে হবে'। আমি আর জিজ্ঞেস করিনি কোথায় যেতে হবে। ঢাকা যেতে হবে শুনে আমি লাফিয়ে উঠলাম নিশ্চয়ই। কেননা এখানকার মাটির সঙ্গে আমার নাড়ির যোগ। আসতে ভালো লাগে।এক ছবির ভাবনায় পনেরো বছরএখন যে ছবি করছি, 'টোপ', সেটা নিয়ে ভাবছি গত পনেরো বছর ধরে। যতবার শুরু করবো ভেবেছি, পিছিয়েছি তার চেয়ে বেশিবার! আমার মনে হয়েছে, সময় হয়নি। সময় হয়নি এই কারণে, বহুদিন পর অন্য কারও গল্প নিয়ে ছবি করছি।অন্যের গল্প নিয়ে কাজ করার নানান ঝামেলা আছে। মুশকিল আছে। বিপদও আছে। কারণ, গল্পকে আমি সম্পূর্ণ বদলে দেই। এই বদলে দেওয়াটা অনেক সময় লেখক পছন্দ করেন না। লেখক না থাকলে লেখকের স্ত্রী পছন্দ করেন না। লেখকের শ্যালিকা পছন্দ করেন না। মহা মুশকিল।সেজন্য নিজের গল্প নিয়েই করি। তাতে আরেকটা সুবিধা, আমার যে ভাবনা, তা নতুন করে করতে পারি। পনেরো বছর ধরে ভেবে, কোন কূল-কিনারা করতে পারছিলাম না। এবার তিন-চার মাস আগে মনে হলো যে, কাজটা করার সময় এসেছে। অভিনেতার খোঁজেপ্রাথমিক খসড়ার পর মুশকিল হলো, কাকে নিয়ে কাজটা করব? অভিনেতা কে হবে? কলকাতার কাউকেই আমার মনে ধরল না। অনেকেই করতে চেয়ে ফোন করলেন, কিন্তু না করে দিলাম। আমি চাইছিলাম সম্পূর্ণ নতুন। আমি সিনেমা করি পুরোপুরি নিজের শর্তে। বলি, আপনারা আমার সঙ্গে ছবি করতে চাইলে, খুব ভালো। পয়সা কম দিন ঠিক আছে। কিন্তু আমার শর্তগুলো মেনে নিতে হবে। যদি মেনে নেন, তাহলে আছি।কারণ, আমার খুব বেশি পয়সা লাগে না। লাগে একটা জিনিস, সেটা হলো শর্তপূরণ। মুশকিল হলো, অনেক খুঁজে নতুন একজনকে পেলাম। কিন্তু তাকে নিয়ে ছবি করতে কেউ রাজি নয়। কারণ, প্রত্যেকেরই ধারণা, নতুন মুখ হলে ছবি চলবে না।কিন্তু কলকাতায় অদ্ভুত কতগুলো ঘটনা ঘটছে। কারও নামেই ছবি চলছে না। যখন প্রসেনজিৎ থাকে, তখনও কেউ ছবি দেখতে আসে না। আর কি যেন নাম... দেবের ছবি চলে না। ছবিগুলো সত্যিই চলে না। ছবি চলে ছবির গুণে। অন্য কারও থাকা না থাকা, ছবি চলায় প্রভাব ফেলে না। তো প্রযোজক বললো যে, 'আপনি যা চাইছেন সেভাবেই করবো। কিন্তু আমার খুব কম টাকা আছে।'আমি বললাম, ঠিক আছে। তাই সই। সেই কম টাকা দিয়ে ছবি করতে যা হয় আর কি, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়! তারপর আবার পান্তা তৈরি করতে সময় লাগে। এসব করে করে ছবি শেষ করতে গলদঘর্ম ছুটে গেল।অবশেষে পাওয়া গেলআমি চাইছিলাম এমন একটা মুখ, যাকে দেখে কিচ্ছু বলা যাবে না। কি যে করবেন, কি যে করবেন না, তা কিন্তু আমরা ধরতে পারবো না। তাকে পাওয়া গেলো। তিনি নাটক করেন। আমাকে বললেন, আমার নাটকটা দেখতে আসবেন। বললাম, ঠিক আছে যাবো। নাটক দেখতে গিয়ে, সে নাটক অসম্ভব খারাপ! দেখাই যায় না। মাঝে মাঝে মনে হচ্ছিলো, আমিই মঞ্চে উঠে যাই!যারা আমার সঙ্গে কাজ করেন, তারা বললেন, 'দাদা এটা হতে পারে না। একে নিয়ে আপনি কিছুতেই এই সিনেমা করতে পারবেন না।' এমন নিরুৎসাহ দিতে শুরু করলেন! আমিও ঘাবড়ে গেলাম।তারপর যাই হোক, আরও অনেক খোঁজাখুঁজির পর, আমার নায়ককে পেলাম। ভদ্রলোককে দেখতে একেবারেই মিরাকল। ওয়ান্ডারফুল অ্যাক্টর। বহুকাল বিদেশে থেকেছেন। নাটক পড়িয়েছেন। কিন্তু একেবারে আনপ্রেডিক্টেবল যে ব্যাপারটা, সেটা আমি তাকে দিয়ে করাতে পারলাম।নায়িকার বয়স এগারো বছরআরেকটা চরিত্র আমার দরকার ছিল, যে দড়ির ওপর দিয়ে হাঁটে। আমার টিম শহর তোলপাড় করে চারটি মেয়েকে নিয়ে এলো আমার কাছে। বাচ্চা বাচ্চা মেয়ে। বয়স কারও নয়-দশ। একটা মেয়েকে আমার ভীষণ ভালো লাগলো।এরা প্রত্যেকে কিন্তু একটাই কাজ করে- দড়ির ওপর দিয়ে হাঁটে। খেলাগুলো দেখায়। এটাই ওদের কাজ। আর কিছু জানে না। এই মেয়েটি, যাকে আমি পছন্দ করলাম, কথা বলেই না প্রায়। অক্ষর চেনে না। পড়াশোনা কিছুই জানে না। দড়ির ওপর দাঁড়িয়ে নানান কসরত করে।কিন্তু অভিনয়টা করতে হবে তো। সংলাপ বলতে হবে তো। ভয়ংকর ভয় হচ্ছিল। ওয়ার্কশপ করালাম। মেয়েটি যখন অভিনয় করতে শুরু করল, ভাবা যায় না। মানে প্রত্যেক দিন উন্নতি করছে। এই বাচ্চা মেয়েটি, এগারো বছর বয়স, ও আমার ছবির নায়িকা। পুরস্কারে অসন্তুষ্টিআমি দেখেছি, আমার ছবি নিয়ে যখনই কেউ কিছু বলতে চান, যখন আলাপ করিয়ে দেন, পুরস্কারের কথা বলেন। আমি জানি না কি পুরস্কার পেয়েছি, জানতেও চাই না। সেদিন কাগজে দেখলাম, ভারতবর্ষে আমি নাকি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছি সত্যজিৎ রায়ের পর।এটা কোনো বিষয়ই না আমার কাছে। কেননা আমি জানি, এসব পুরস্কার আমাকে তৈরি করতে পারে না। অনেক পরিচালককে দেখেছি, এই পুরস্কার নিয়ে গর্ব করতে। তারা মনে করেন, পুরস্কার তাদের পথ আগলে দাঁড়িয়ে থাকবে! তাদের গায়ে আঁচ লাগতে দেবে না। তা কখনও হয় না। পুরস্কার কেউ মনে রাখেন না। না সাহিত্যে মনে রাখেন, না সিনেমায়, না সংগীতে। চলচ্চিত্রে বাণিজ্য কতখানি প্রয়োজনবাণিজ্য ছাড়া হয় না। দীর্ঘ সময় আমি অর্থনীতি পড়িয়েছি। পড়েছি তারও আগে দীর্ঘ সময়। যেটা বুঝেছি যে, বাণিজ্য ছাড়া কবিতা লেখা যায়। যখন কবিতা লিখি তখন বাণিজ্যের কথা ভাবি না। যখন সিনেমা করি, তখন এটা ভাবতে হয়। কেননা দিনের শেষে এটা একটা পণ্য।আমাকে এটা বিক্রি করতে হবে। তো, কোথায় আমি বিক্রি করব? জায়গা একটা দরকার। আজকেও একজন বলছিলেন, বহুকাল ধরে, ঢাকায় এলেই, একটা খুব দুঃখের কথা শুনি, ছবি দেখানোর জায়গা নেই। সিনেমা হল নেই। বা হল থাকলেও সব ছবি দেখানো যায় না।এর চেয়ে দুঃখের কথা আর কিছু হতে পারে না। কিন্তু কলকাতায়, ভারতবর্ষে এই অবস্থাটা তৈরি হয়নি এখনও। ছবি করলে দেখানো যায়। হ্যাঁ, কেউ হয়তো তিন শটা হলে মুক্তি দেন, কেউ হয়তো ত্রিশটা হলে। কিন্তু ছবি দেখানো সম্ভব। বাণিজ্য করা সম্ভব। কিন্তু তাহলে কী করা যায়? তাহলে কি বাংলাদেশে ছবি হবে না? ছবি কেউ করবেন না? আমার মনে হয় বাজারটা খুঁজে পেতে হবে। বাজার কিন্তু আছে।আমার প্রথম ছবি 'দূরত্ব'। চাকরি বাকরি ছেড়ে দিয়ে, তার আগে আমি ডকুমেন্টারি ফিল্ম করেছি। তারপর 'দূরত্ব' করলাম, তো একটা ঘোর থাকে না? আমিও ওই ঘোরের মধ্যে শুরু করেছিলাম, আজও ওই ঘোরের মধ্যেই আছি। 'দূরত্ব' করার জন্য কেউ আমাকে টাকা দেয় নি। দেওয়ার কথাও নয়। আমাকে কেউ চেনেন না তখন। নিজে টাকা যোগাড় করে, ধার নিয়ে, মায়ের গয়না বন্ধক রেখে, ছবিটি করেছিলাম। কিন্তু 'দূরত্ব' বিদেশের বাজারে বিক্রি হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে, বাজার একটা আছে। তারপর থেকে আজ পর্যন্ত, আমার প্রত্যেকটা ছবি কিন্তু বিদেশের বাজারে বিক্রি হয়েছে।যেমন ধরুন আরেকটা ছবির কথা বলি 'উত্তরা', প্রযোজক এসে টাকা দিয়ে গেলেন। আমি পাঠিয়ে দিলাম শিল্প নির্দেশককে, লোকেশন দেখতে। তারপর একদিন প্রযোজক বললেন, 'আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে ব্যবসার। ছবিটা করতে পারছি না।'সাংঘাতিক অবস্থা। তখন আমি বললাম, ঠিক আছে। অফিসে বসে কয়েকজন মিলে ঠিক করলাম, আমিই প্রযোজনা করব। এর আগেও প্রযোজনা করেছি। তিনটে ছবি। 'দুরত্ব' আমার, 'নিম অন্নপূর্ণা', 'ফেরা' এবং 'উত্তরা'ও করলাম।এই 'উত্তরা' শুরু করতে করতেই কিন্তু আরেকটা কাজ করলাম। সেটা দিয়ে যে টাকাটা পেলাম, তাতেই খরচ উঠে গেল। তারপর ভেনিসে সেটা দেখানো হলো। অ্যাওয়ার্ড পেলো, এবং সে ছবি হটকেকের মতো বিক্রি হয়ে গেল। প্রত্যেকটা ছবি কিন্তু এভাবে বিক্রি হয়ে যাচ্ছে, এখন আমি জানি যে বাজারটা আছে।সব ছবি বিকোয় নামুশকিল হচ্ছে যে, এখন কলকাতায় আমাকে অনেকেই বলেন, তাদের ছবি বিক্রি করে দিতে। হয় না। সব জিনিস বিক্রি হয় না। সেজন্য কতোগুলো গুণের দরকার হয়। যেমন মনে আছে, বহুকাল আগে, সে বছর বার্লিনে যাবো আমার ছবি নিয়ে। একজন তামিল পরিচালক, তার একটা ছবি তামিল বা তেলুগু, বললেন, 'আপনার সঙ্গে যাবো। আপনি খালি একটু সাহায্য করবেন। আপনার পরিবেশকদের যদি একটু আমন্ত্রণ জানান।' আমি বললাম, ঠিক আছে চলুন। কিন্তু ছবিটা বিক্রি হবে কি-না আমি জানি না।ছবিটা আমি দেখেছিলাম। বিষয় হচ্ছে, আপনি জানেন যে, ভারতবর্ষ একটা অদ্ভুত দেশ। ভারতবর্ষের নানান বিষয়। যেমন, কেউ যদি কাউকে ছুঁয়ে দেন, তাহলে তার খাওয়াই বন্ধ হয়ে যায়। স্নান-টান করে আবার খেতে বসেন। ছবিটা দেখার পর আর কেউ কিনলেন না। কিনলেন না তো বটেই। আমার পরিবেশকরা এত বিরক্ত হলেন! ওরা ভাবতেই পারেন না, একজন মানুষ আরেকজন মানুষকে স্পর্শ করলে, এমন কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু বিষয়টা তো মিথ্যে না। ভারতবর্ষে তো ঘটনাটা ঘটছে। ফলে পরিচালক বলতেই পারেন যে, আমার দেশে যা ঘটছে, সেটা নিয়েই ছবি করছি। আমার বক্তব্য, এমন অনেক ঘটনাই ঘটে। ভারতবর্ষে ঘটে, বাংলাদেশে ঘটে- সব দেশেই ঘটে। কিন্তু সব ঘটনা নিয়ে ছবি করলেই যে বাজার আসবে, তা কিন্তু নয়।বাজারটা খুঁজে বের করতে হবে। কেননা, এই বাজার ছাড়া কিন্তু আমাদের দেশের সংস্কৃতির এগিয়ে যাওয়া সম্ভবই নয়। সেজন্য সবাইকে বলি, কলকাতার নতুন পরিচালকদের, কি ছবি করবেন, সেজন্য সময় দিন। অনেক সময় ধরে ভাবুন। কি ছবি করবেন, কেন করবেন, কাদের জন্য করবেন এবং কোন বাজারের জন্য করবেন, ভাবুন। আমি জানি, আমার ছবি কলকাতায় রমরমিয়ে চলবে না। কিন্তু আমার ছবি থেকে ঠিকই টাকা রোজগার করতে হবে। আমার ছবি এমনই হবে যে, সারা পৃথিবীর মানুষকে স্পর্শ করবে। এটা কিন্তু হওয়া দরকার। এটা যদি হয়, বাজারটাও তৈরি হয়ে যায়। রাইসুল ইসলাম আসাদে মুগ্ধসিনেমা করতে গিয়ে দেখেছি- ক্যামেরার সামনে যে মুখ, সেটা কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে, উৎসাহ জোগাবে। আপনি অনেক কথা বলবেন, যা আপনি ভাবেন নি। কথাগুলো, মনে হবে, আপনি মুখ দিয়ে বলবেন না, (বুকের কাছে হাত রেখে) এই জায়গা দিয়ে বলবেন। বাংলাদেশে এমন একজন অভিনেতা আছেন যিনি আমার সঙ্গে কাজ করেছেন, আসাদ (রাইসুল ইসলাম আসাদ)। আসাদ আমার দুটি ছবিতে অভিনয় করেছেন ('লাল দরজা' ১৯৯৭ ও 'উত্তরা' ২০০০)। ওকে দেখেও আমার মনে হয়েছিল, অনেক কাজ ওকে দিয়ে করানো যায়। অসামান্য কাজ করেছিল।মোবাইল রেকর্ডারে টাইম বাড়তে বাড়তে মিনিট পেরিয়ে ঘণ্টার কাছাকাছি। শিল্পকলা একাডেমীর সন্ধ্যায় বসে বুদ্ধদেব স্মৃতি হাতড়াতে হাতড়াতে চলে গেলেন সেই কতকাল আগে! সেদিনটাও এমনই বোধহয়। শান্ত সন্ধ্যা। বাইরে থেকে ফিরেছেন। বাড়িতে কেউ নেই। বুদ্ধদেবের ফ্ল্যাটের ডিজাইনটা আবার এমন- দরজা খুলেই বড় ড্রয়িংরুমের মতো জায়গা। ওখানে আড্ডা-গল্প-গবেষণা-খাওয়া দাওয়া চলে। পেরিয়ে, তারপরই রুমগুলো।দরজা খুলে ঢুকেই বুদ্ধদেব দেখলেন, কেউ নেই, কিচ্ছু নেই। ড্রয়িংরুম ভর্তি আসবাবপত্র-টিভি-বই; কিচ্ছু নেই। পুরোটা ফাঁকা। উল্টো একটা মাঠ এসে হাজির! বিস্তীর্ণ মাঠ। সবুজ। বুদ্ধদেবের সেই ছেলেবেলার মাঠটার মতো। যেখানে তিনি খেলতেন। বিকেলবেলায়। ছোট লাল-লাল পোকাগুলো উড়ছে। ওই পোকাগুলো হাতের তালুতে নিয়ে বুদ্ধদেব খেলতেন ছোটবেলায়। মাঠের আশপাশে গাছগুলো আছে। আর আছে তার বন্ধুরা। ছেলেবেলার বন্ধু। তারা বুদ্ধদেবকে ডাকছেন হাত নেড়েনেড়ে।'পনেরো-বিশ সেকেন্ড', বুদ্ধদেব বললেন, 'এরকমটা আমি দেখলাম। তারপর সব ঠিকঠাক। আগে যা ছিল, সবই আছে। এই যে আমি দেখলাম, এ ব্যাপারটি কিন্তু আমার সিনেমায় চলে এল।'যে জন্য বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা-কবিতায় আরও বেশি করে আকৃষ্ট হয় মানুষ। মুগ্ধ হয়। এটাই সেই এক্সটেনডেড রিয়েলিটি, ম্যাজিক রিয়েলিজম। বুদ্ধদেব বুঝিয়ে দিলেন মাত্র একটি উদাহরণে, কত সহজে!তারপরও যদি আরও প্রশ্ন জাগে, কীভাবে ভাবেন তিনি এতোসব গল্প? কীভাবে নির্মাণ করেন এত দুর্দান্ত সব সিনেমা? বুদ্ধদেব বলেন, 'কিছুটা বাস্তবতা মিশাই, কিছুটা স্বপ্ন, আর কিছুটা ম্যাজিক। মিশিয়ে একটা মিছরি তৈরি করি। সেটাই আমার ছবি।'
2
নেত্রকোনায় পাহাড়ি ঢলে ১০টি উপজেলায় অন্তত ২০ হাজার ২০৪ হেক্টর জমির আমন চারা নিমজ্জিত হয়েছে। প্রাথমিকভাবে এর ক্ষতি নিরূপণ করা হয়েছে ১৬২ কোটি টাকা।গত মঙ্গলবার থেকে গত শনিবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকায় চতুর্থবারের মতো নিম্নাঞ্চল প্লাবিত হয়।স্থানীয় কৃষক, জেলা কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বর্ষায় সদর, বারহাট্টা, মদন, মোহনগঞ্জ, দুর্গাপুর, কলমাকান্দা, খালিয়াজুরি উপজেলায় পরপর চারবার বন্যা হয়। এতে আমন বীজতলা, শাকসবজির খেত, পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হয়। সর্বশেষ গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পায়। পানিতে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, পানিতে এ পর্যন্ত ১০টি উপজেলায় ২০ হাজার ২০৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বারহাট্টা উপজেলায়, প্রায় ৬ হাজার হেক্টর। কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান জানান, ব্রি-৫১ ও ব্রি-৫২ ধানের চারা পানির নিচে প্রায় ১৪ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম। নিমজ্জিত প্রায় ৪ হাজার হেক্টর জমিতে কৃষকেরা ব্রি-৫১ ও ব্রি-৫০ জাতের ধান আবাদ করেন। এসব ধানের তেমন ক্ষতি হবে না। আর বাকি ১৪ হাজার ২০৪ হেক্টর জমিতে প্রায় ৬৪ হাজার ৮০০ টন ধান উৎপন্ন হওয়ায় কথা ছিল। সে হিসাবে প্রায় ৪৫ হাজার কৃষক পরিবারের ১৬২ কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, জেলায় ৪ লাখ ৩ হাজারের মতো কৃষক পরিবার রয়েছে। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৪ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৭৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, গতকাল জেলায় বৃষ্টিপাত হয় ১০ মিলিমিটার। ধনু নদ ছাড়া জেলার প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু হচ্ছে। ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমা ৫ দশমিক ৬১ মিটার।এদিকে পানিতে এখনো নেত্রকোনা-সিধলী সড়কের রাজাপুর, বাসাডিসহ বেশ কিছু এলাকা, কলমাকান্দা সদর ইউনিয়ন, রংছাতি, লেঙ্গুরা, বড়খাপন, কৈলাটি, পোগলা, খারনৈ, বারহাট্টার রায়পুর, বাউসীসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে। এতে পথচারী ও যান চলাচলকারীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের নিশ্চয়তা না পেলে নির্বাচনের ফলাফল পর্যন্ত নানা অবান্তর অভিযোগ করে যাবে।তিনি বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগের জবাবে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'আমরা চাই, প্রতিদ্বন্ধিতাপূর্ণ একটি নির্বাচন হোক। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এ নির্বাচনে কারা জয়লাভ করবে তা দেশের জনগণই নির্ধারণ করবেন।' তিনি বলেন, বিএনপিকে সহিংসতার পথ থেকে সরে আসতে হবে। তারা (বিএনপি) ইতোমধ্যে টের পেয়েছে যে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত হওয়ার কোন সুযোগ নেই। কারণ তাদের নেতিবাচক কর্মকান্ডের জন্য জনগণ বিরক্ত।কাদের বলেন, নয়াপল্টনে দলীয় মনোনয়নপত্র বিতরণকালে পুলিশের ওপর হামলা চালিয়ে ও পুলিশের গাড়িতে আগুন দিয়ে এবং গাড়ির ওপর নৃত্য করে বিএনপি প্রমাণ করেছে যে, তারা সন্ত্রাসী দলের বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসতে পারেনি।তিনি বলেন, যারা পুলিশের ওপর হামলা করেছে, গাড়িতে আগুন দিয়েছে ও পুলিশের গাড়ির ওপর নৃত্য করেছে তাদের কি রাজনৈতি কারণে গ্রেফতার করা হয়েছে? অপরাধ করলে সে কি সাজা পাবে না? সেতুমন্ত্রী কাদের বলেন, এ ধরনের নাশকতা যারা করবে তারা নির্বাচনের কারণে ক্ষমা পাবে তা যেন বিএনপির নেতারা মনে না করে। তারা যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করে।তিনি বলেন, 'আমরা আশা করি, নির্বাচনের আগ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।' এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, নির্বাচনে কারা জিতবে দেশের জনগণ সেটা জানে। তবে দেশের ক্ষমতায় আবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফিরে আসুক, সেটাই জনগণের প্রত্যাশা। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবুজ সংকেত দিলে বিএনপির নেতারা দলে দলে আওয়ামী লীগে যোগ দেবে। তা ঠেকানোর ক্ষমতা বিএনপির নেতাদের নেই।
9
রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে ডান পাশের সংরক্ষণ কাজের সিসি ব্লক ধসে পড়ছে। গত তিন মাসে অন্তত ১৪ দফা ভাঙনে এক হাজার মিটারেরও বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। ৩৭৬ কোটি টাকার প্রকল্পটি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এ ছাড়া নদী থেকে অবাধে ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙছে নদীপাড়। অবৈধ বালু উত্তোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। জানা গেছে, শহর রক্ষা বেড়িবাঁধ থেকে পাঁচশ মিটার দূরে ছিল পদ্মার অবস্থান। এক যুগেরও বেশি সময় ধরে ভাঙতে ভাঙতে পদ্মা নদী এখন বেড়িবাঁধের সন্নিকটে। কোথাও বেড়িবাঁধ ছুঁয়ে ফেলেছে নদী। ভাঙনে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাট-বাজারসহ বহু স্থাপনা বিলীন হয়েছে। নিঃস্ব হয়েছে কয়েক হাজার পরিবার। এমন অবস্থার মধ্যেই রাজবাড়ী জেলা প্রশাসন কয়েক বছর ধরে বালুমহাল ইজারা দিয়ে চলেছে। চলতি বছর জেলার ছয়টি বালুমহাল ইজারা দেওয়া হয়। পদ্মা নদীর ভাঙনরোধে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) (১ম সংশোধিত) শীর্ষক ৩৭৬ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের নদীর ডান তীর বাঁধাইয়ের কাজটি শুরু হয় ২০১৮ সালের ১৪ আগস্ট। যেটি দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। মোট ছয়টি প্যাকেজের মাধ্যমে ভিন্ন ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। পাউবোর প্রতিবেদন অনুযায়ী ছয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই কাজ শুরু করে ২০১৯ সালের ৮ জুলাই। কাজ শেষ দেখানো হয়েছে চলতি বছরের ৩১ মে। যদিও কর্তৃপক্ষ বলছে, তারা এখনও কাজ বুঝে নেয়নি। প্রকল্পের কাজ চলার মধ্যেই গত ১৫ জুলাই শুরু হয় ভাঙন। এ পর্যন্ত ১৪ দফা ভাঙনে এক হাজার মিটারেরও বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। রেহাই পায়নি স্কুল ভবন, বসতঘর, ফসলি জমি, গাছপালা ইত্যাদি। সদর উপজেলার চরসিলিমপুর থেকে সোনাকান্দর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙন রোধে প্রতিরক্ষা কাজের সিসি ব্লকগুলো ধসে নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে ফেলা হয়েছে বড় বড় জিও টিউব ও জিও ব্যাগ। স্থানীয় বাসিন্দা আল আমিন মোস্তফা জানান, যখন কাজটি করার কথা ছিল ঠিকাদার সে সময় করেনি। কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এ ছাড়া নদী থেকে অবাধে এবং অবৈধভাবে বালু উত্তোলন নদীভাঙনের অন্যতম কারণ। পদ্মা নদীর ভাঙন এলাকা গত ৬ অক্টোবর পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বালু উত্তোলন বন্ধ না হলে লোহা দিয়ে বাঁধ তৈরি করলেও তা টিকবে না। পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, নদীর গতিপথ পরিবর্তন করায় ডিজাইন পরিবর্তন করতে হবে। কর্তৃপক্ষের কাছে ডিজাইন পাঠানো হয়েছে। ডিজাইন অনুমোদন হওয়ার পর নতুন করে ঠিকাদারদের দিয়ে কাজ করাবো। কাজের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় লোকজন কী বলল না বলল সেটা নিয়ে ধরে বসে থাকলে চলবে না। বালু উত্তোলন প্রসঙ্গে বলেন, ডিসি অফিস বালুমহাল ইজারা দেয়। বালু উত্তোলন করে সাধারণত তীর থেকে এক বা দেড় কিলোমিটার দূরে। বালুবাহী বলগেট চলাচল এবং চাতালের কারণে নদীভাঙন হতে পারে এ বিষয়ে আমরা অনেক আগেই সতর্কীকরণ নোটিশ দিয়েছি। জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে তুলেছি। রাতের আঁধারে কেউ বালু তুললে সেখানে আমাদের কিছু করণীয় নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান দুলাল ব্রাদার্স লিমিটেডের ম্যানেজার গোলাম সারওয়ার জানান, খুলনা শিপইয়ার্ড থেকে সাব-কন্ট্রাক্ট নিয়ে তারা কাজ করছেন। গোদারবাজার এলাকায় কিছু জায়গায় ভেঙেছে। তারা শিডিউল অনুযায়ী কাজ করছেন। সেখানে কোনো অনিয়ম হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী ছোটখাটো কোনো সমস্যা হলে তা তারা মেরামত করে দেবেন। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে। বালু উত্তোলনের কারণে নদী ভাঙছে প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর বালুমহাল ইজারা বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভূমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। টেকনিক্যাল সার্ভে করে যদি রাজবাড়ীর জন্য ক্ষতিকর হয় তাহলে ইজারা বন্ধ করে দেওয়া যেতে পারে। পরিবেশ ব্যক্তিত্ব গৌতম রায় বলেন, নদীর পেটে ড্রেজিং মেশিনের খাবলে নদীর কোথাও শত ফুট, কোথাও ৫০ ফুট আবার ক্ষত সৃষ্টি করছে। এতে বন্যার আগে পরে জলস্রোত এসে কোথাও স্বাভাবিক আবার কোথাও অস্বাভাবিক ধাক্কা দিলে ভাঙন সৃষ্টি হতে বাধ্য হচ্ছ। এভাবে উঁচু জমি, বসতবাড়ি নিশ্চিহ্ন হচ্ছে। এর খেসারত দিচ্ছে নিরীহ মানুষ।
6
৫০ বছর আগে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ নিজের উন্নয়ন ধরে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে বলে প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ভিডিও বার্তা পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতির বিষয়ে অসাধ্য সাধন করেছে। নিম্ন আয়ের দেশের তালিকা থেকেও বাংলাদেশ বেরিয়ে এসেছে। গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনার অংশগ্রহণ, ক্লাইমেট ভালনারেবল ফোরামে অংশীদারিত্ব এবং মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিশ্ব সমাজে অবদান রেখে চলেছে বাংলাদেশ। এসব ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে রয়েছে। টেকসই উন্নয়নের উদ্যোগ ও জলবায়ু সংকট মোকাবিলার কাজে জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে আমি সবার শুভ কামনা করছি।
6
পর্দায় নানা ধরণের চরিত্র তুলে ধরে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলিউড 'কুইন' কঙ্গনা রনৌত। এবার নারী কেন্দ্রিক একটি অ্যাকশন ছবিতে নয়া রুপে দেখা যাবে কঙ্গনাকে। ইন্ডিয়া টুডে জানায়, মণিকর্নিকার অভাবনীয় সাফল্যের পর কঙ্গনা দর্শকদের আরেক চমক দিতে যাচ্ছেন। ছবির নাম 'ধকড়'। এতে তাকে নতুন লুকে দেখবেন দর্শকরা। ছবিটির ফাস্ট লুক শনিবার প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ছবিটি পরিচালনা করেছেন রাজনেশ ঘাই। ২০২০ সালের দিওয়ালিতে ছবি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। সূত্রের খবর, ছবির অ্যাকশন সিনের জন্যে হলিউডের প্রথম সারির অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করার কথা ভাবছেন নির্মাতারা। 'ধকড়'-এর সিংহভাগ শ্যুটিং হবে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য এবং ইউরোপে। ছবিটির ব্যাপারে কঙ্গনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'ধকড়' শুধুমাত্র আমার ক্যারিয়ারেই নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্যেও টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এই ছবি যদি হিট হয়, তাহলে ভারতীয় চলচ্চিত্রে মেয়েদের আর পেছনে ফিরে তাকাতে হবে না।
2
উপকরণমুরগির মাংস ১.৫ কেজি, মরিচের গুঁড়া ১/২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কালো গোলমরিচের গুঁড়া ১/২ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, টকদই ১/৪ কাপ, তেল ১/২ কাপ, পেঁয়াজকুচি ১/২ কাপ, এলাচি ২টি, দারুচিনি ১টি, তেজপাতা ১টি, লবঙ্গ ৪টি, কালো গোলমরিচ ৮-১০টি, কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী।প্রস্তুত প্রণালিপ্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর মাংস, আদা, পেঁয়াজ ও রসুনবাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরমমসলার গুঁড়া, টকদই, লবণ একসঙ্গে ভালোভাবে মেখে ২০ মিনিট ঢেকে রাখুন।২০ মিনিট পর একটা কড়াইয়ে তেল দিয়ে এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এতে মসলা মাখানো মাংস দিয়ে দিন।মাংস দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনা তুলে মধ্যম আঁচে আরও ১০ মিনিট রান্না করুন। মাংস থেকে উঠে আসা পানি শুকিয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে ৫ মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন হাঁড়ি কাবাব।
4
সেতুর তিনটি অংশ ভেঙে গেছে। রডের সঙ্গে রডের সংযোগ নেই। ভাঙা অংশগুলো জিআই তার দিয়ে বাঁধা। সেই তারের ওপর ভর করেই ঝুলছে সেতু।যানবাহন তো দূরে থাক, লোকজন চলাচল করলেই কাঁপাকাঁপি শুরু হয়। এই বিপজ্জনক সেতুতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্ব বাহেরচর ও হরিদ্রখালী গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া গহিনখালী খালের ওপর নির্মিত সেতুর এমন চিত্র।স্থানীয়রা জানান, সেতুর এক পাড়ে রাঙ্গাবালী, অন্য পাড়ে ছোটবাইশদিয়া। দুপাড়ের মানুষের যোগাযোগের জন্য সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেই সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সেতু ভেঙে একদিকে হেলে পড়েছে। কোনো মতে জিআই তার দিয়ে সেতুর তিনটি অংশ বেঁধে রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে সেই তার ছিঁড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবু বিকল্প ব্যবস্থা না থাকায় আতঙ্কের মধ্যেও সেতু পারাপার হচ্ছে প্রতিদিন দুপাড়ের শত শত লোক।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ২০১৪-১৫ অর্থবছরে এলজিএসপি থেকে ৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ। নির্মাণের দুই বছরের মাথায় একটি ফিশিং বোটের ধাক্কায় সেতুর তিন অংশ ভেঙে যায়। এরপর থেকেই সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।গহিনখালী গ্রামের বাসিন্দা ইমরান হোসাইন বলেন, 'সেতুটি এমনিতেই অনেক উঁচু। এর মধ্যে আবার এখন ভাঙা। প্রতিদিন সেতু পারাপার হতে গিয়ে এক-দুইটা দুর্ঘটনা ঘটতেই আছে। তাই পরিকল্পিতভাবে এখানে জনস্বার্থে একটি সেতু নির্মাণ প্রয়োজন।'সেতু পারাপার হতে গিয়ে মোটরসাইকেলচালক নিশাত মিয়া বলেন, 'যাত্রী নামিয়ে একা গাড়ি চালিয়ে সেতুতে উঠতে হয়। গাড়ি নিয়ে উঠলে থরথর করে কাঁপতে থাকে।'ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এ বি এম আব্দুল মান্নান বলেন, 'জনগণের স্বার্থে দ্রুত ওইখানে একটি টেকসই সেতু নির্মাণ প্রয়োজন।'এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, 'অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পে ওই সেতু অন্তর্ভুক্তকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুমোদন করা হলে সেতুটির নির্মাণকাজ শুরু হবে।'
6
চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান ছোট ভাই সোহেল খুনের টানা ১০ দিন পর বুধপুরা বাজারে ও তার আশপাশের দোকানগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। ব্যবসায়ীদের অভিযোগ আজ সোমবার সকাল থেকে ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট খুলতে শুরু করলে তাঁদের বাধা দেন চেয়ারম্যানের লোকজন। পরে দুপুরে পুলিশ এসে ব্যবসায়ীদের দোকান খুলতে আশ্বস্ত করলে অনেকেই দোকান খুলতে শুরু করেছেন।তবে অনেকের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করায় তারা আজও দোকানপাট খুলছেন না। এ সময় অনেক ব্যবসায়ীকে দোকানপাট পরিচ্ছন্নতা কাজ করছেন। গত ২২ এপ্রিল রাত থেকে টানা ১০ দিন বুধপুরা বাজারের দক্ষিণ অংশের অর্ধশতাধিক দোকান পাঠ বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।এই সময় ব্যবসায়ী জানান, ঘটনার পর থেকেই তাঁদের দোকান বন্ধ রাখতে শাসিয়ে গেছেন চেয়ারম্যানের লোকজন। আর বন্ধ না করলে জ্বালিয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়েছে তাঁদের। সেই ভয়ে ব্যবসায়ীরা কেউই দোকান খুলতে সাহস পাননি। আজ দুপুর থেকেই কেউ কেউ খুলতে শুরু করেছেন দোকান। তবে এখনো পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি এলাকায় পরিস্থিতি।পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তারব্যবসায়ীরা আরও জানান, আশপাশের দোকানদাররা ধীরে ধীরে তাঁদের দোকান খুলতে শুরু করেছেন। সংঘর্ষের সময় অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামতের বিষয় রয়েছে। দোকান মালিকেরা সেগুলো ঠিক করছেন। আবার কেউ কেউ এখনো এলাকা ছাড়া।মোবাইল দোকানি সোহেল বলেন, ঘটনার পর থেকেই দোকান বন্ধ রাখতে শাসিয়ে গেছেন চেয়ারম্যানের লোকজন। তাঁদের ভয়ে বন্ধ রেখেছি। আজ সোমবার সকালে দোকান খুলে বসলে চেয়ারম্যানের লোকজন এসে বন্ধ করে দিতে বলেন। দুপুরের দিকে যখন পুলিশ এসে আশ্বস্ত করেন তখন দোকান খুলে বসতে সাহস পাই।এদিকে হত্যার ঘটনার পর থেকে বুধপুরা এলাকার ৩০ টি পরিবারের প্রায় তিন শতাধিক মানুষ গ্রাম ছাড়া হয়েছেন। তাঁদের বাড়িঘর ও দোকানপাট ঘটনার দিন ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে চেয়ারম্যান আবেদন কাসেমের লোকজন। বুধপুরা বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও মামলার আসামি জাহাঙ্গীর আলমের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তাঁর মা ও মুক্তিযোদ্ধা মুন্সি মিয়ার স্ত্রী কুলসুমা বেগম। তিনি বলেন, 'আমার ছেলে নিরপরাধ। ঘটনার সময় সে দোকানের বাইরে ছিল। দোকানের সব ফার্নিচার লুট করে নিয়ে গেছে চেয়ারম্যানের লোকজন। এরপর ও তাঁরা দমেনি। আমার ছেলেকে মামলায় আসামি করা হয়েছে। আমার অন্য ছেলেরাও পর্যন্ত তাঁদের ভয়ে এলাকায় আসতে পারছে না এবার ঈদেও। আমার ছেলের অপরাধ সে ইউপি নির্বাচনে কায়েছকে ভোট দিয়েছে।'তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আবুল কাশেম বলেন, 'যা হওয়ার হয়ে গেছে। আমার ভাই মারা গেছে তাঁকে তো আর ফিরে পাব না। এলাকায় যারা পালিয়ে আছে তাদেরকে ঈদে এসে বাড়িতে ঈদ উদ্যাপন করতে আমার লোকজন বলে আসছেন।'পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যানের ছোট ভাই খুন, গ্রেপ্তার ২এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, 'দোকান পাট কেন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা তা আমি জানি না। আমরাতো কাউকে দোকান বন্ধ রাখতে বলিনি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার আছে। আর যারা পালিয়ে আছে তারা তো আসামি।'এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, 'আমরা তো খুনের ঘটনার পর থেকেই এ এলাকায় নিয়মিত ডিউটি করছি। বাজারের দক্ষিণ অংশের বেশ কিছু দোকান বন্ধ থাকতে দেখেছি। কি কারণে তাঁরা দোকান বন্ধ রেখেছে তা কেউ আমাদের জানাননি। আজও আমরা এসে দোকান পাট খুলতে বলছি ব্যবসায়ীদের।' উল্লেখ্য, ২২ এপ্রিল শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্ব শত্রুতার জের ধরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় আরও তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে মোহাম্মদ কায়েছকে প্রধান আসামি ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ছুরিকাঘাতকারী শরিফ সহ ৪ জন আটক আছেন। তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
6
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভেদ দূর করতে সেখানকার নেতাদের নিয়ে ঢাকায় বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। ওই বৈঠকে চাঁদপুরের সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরোধের বিষয়টি নিয়ে কথা হয়েছে। এ ছাড়া আলোচনা হয়েছে, কিছু নেতার দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া নিয়ে। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠকের শুরুতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য দেন। তিনি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বেও রয়েছেন। বৈঠকে চাঁদপুর জেলা নেতাদের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতারা। জেলার সাংসদদের পাশাপাশি সেখানকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দলের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে বুধবার রাতে মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, দলের নেতাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনে দলকে সংগঠিত করাই এসব বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক সূত্র জানায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ নিয়ে অনিয়মের প্রসঙ্গ তোলেন একাধিক নেতা। এ ছাড়া অবৈধভাবে পদ্মা ও মেঘনা নদী থেকে ইউপি চেয়ারম্যান সেলিম খানের বালু তোলার বিষয়টিও আলোচনায় আসে। এ সময় সেলিম খানের কর্মকাণ্ডের সমালোচনা করেন কয়েক নেতা। তাঁদের মধ্যে কেউ কেউ ইঙ্গিত করেন, সেলিম খানের ক্ষমতার পেছনে রয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এ সময় নেতারা আরও বলেন, ব্যক্তির দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা প্রথম আলোকে বলেন, পদ্মা-মেঘনা থেকে অবৈধভাবে বালু তোলার কারণে চাঁদপুর শহর হুমকির মুখে, এমন বক্তব্য দিয়েছেন দলের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড যেকোনো মূল্যে বন্ধ করা না গেলে আগামী নির্বাচনে তার প্রভাব পড়বে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আর সাংসদ শফিকুর রহমান জেলা আওয়ামী লীগের সব নেতাকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। পাশাপাশি চাঁদপুর শহর রক্ষা করার জন্য নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করার কথা বলেন তিনি। বৈঠক সূত্র জানায়, দীপু মনি তাঁর বক্তৃতার সময় দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের বিষয়ে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এলাকায় দুর্বৃত্ত পালন করেন না। তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। সেটাকে অস্বচ্ছ দেখানোর জন্য সংগঠনবিরোধীরা তৎপর হয়েছে। বৈঠক সূত্র আরও জানায়, মাহবুব উল আলম হানিফ এবং দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ বলেন, সরকারের প্রশাসনিক বিষয়ের সঙ্গে সাংগঠনিক বিষয় মেলানো যাবে না। সবাইকে এক হয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁরা আরও বলেন, অবৈধ বালু তোলার বিষয়ে আদালতের রায় আছে। বিষয়টি দেখার জন্য ভূমিমন্ত্রীকে অনুরোধ জানানো হবে। আর বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের বিষয়টি দেখবে জেলা প্রশাসন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুরও বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে, বৃহস্পতিবার চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
6
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৯৭ জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে। শনিবার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৩%। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে ঢাকায় ৫ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
6
ফরিদপুরের সালথা উপজেলায় কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শহিদুল সেখের পুত্র ফয়সাল সেক (১৫) ও বিল্লাল গাজীর পুত্র জাহিদুল গাজী (১৪) নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। উভয়ই উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদ্দি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও এজাহার সুত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত ফয়সাল ও জাহিদুল ধর্ষিতা মেয়েটিকে কুপ্রস্তাপ দিয়ে আসছিল, তাদের প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় গত ১৫ই অক্টোবর সকাল ১১ টায় মেয়েটি তার ভাইদের ডাকার জন্য মাঠের মধ্যে গেলে তারা ফয়সাল ও জাহিদুল তাকে জোড় পূর্বক জাহিদুলদের পরিত্যক্ত মেশিনঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় ইন্দাদুল নামের আরেক কিশোর ছবি তোলে/ভিডিও করে এবং ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি ধামকি দেয়। কয়েকদিন আগে ছবি/ভিডিও মোবাইলে দেখা গিয়েছে এইমূলে ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে যায়। স্থানীয় গ্রাম্য মাতুব্বররা ধর্ষণের ঘটনা সালিশি করে দেওয়ার কথা বলেও করে নাই। ধর্ষণের ঘটনা সালথা থানা পুলিশকে জানানো হলে তারা বিষয়টি দ্রুত আমলে নিয়ে প্রয়োজনিও ব্যবস্থা গ্রহন করে। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ধর্ষণের ঘটনা দুঃখজনক এই ঘটনায় সালথা থানার মামলা নং-০৫(১১)২০২০, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৩)/৩০ ধারা তৎসহ ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮ (২) এর এজাহার নামীয় ০২ জন শিশু অপরাধীকে গ্রেফতার পূর্বক অদ্য ০৫/১১/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার বলেন, গণধর্ষণের ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার কারনে দুজনকে আটক করা সম্ভব হয়েছে। অন্য আসামীদের আটকের জন্য আমাদের অভিযান অব্যহত আছে।
6
৬ মাসের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুত্বর অসুস্থ। রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরিস্থিতি খারাপ হলে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ। সম্রাট হাসপাতালের ২য় তলার সিসিইউ-১ এর ৩ নম্বর বেডে এ ভর্তি আছেন। হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমান, ডা. আশ্রাফুল হক সিয়াম ও আর এম কে নিয়ে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একইসাথে বেলা ২টা ৩০ মিনিটে আরো একটি মেডিকেল বোর্ড গঠন করার কথা রয়েছে।
6
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী সোহাগ রনির প্রচার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। গত সোমবার রাতে কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতীকী নৌকা পুড়িয়ে দেওয়া হয়। এদিকে, জড়িতদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় কালিগঞ্জ এলাকার ওই নির্বাচনী প্রচার অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি বলেন, নৌকা প্রতীক না পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা আগেই হুমকি-ধমকি দিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান, রাতের আঁধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে তা আমার জানা নেই। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, 'নির্বাচনী প্রচার অফিসে আগুন দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
6
রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।এর প্রভাবে এই অঞ্চলে তাপমাত্রাও কমে এসেছে। শনিবার রংপুর বিভাগের জেলা কুড়িগ্রামেদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসতাপমাত্রারেকর্ড করেছে। এর আগে শুক্রবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেখানে২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন,এবার আবহাওয়ায় কিছুটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। গত দু'দিন ধরে তাপমাত্রা কমতে থাকলেও ভোরের আলোর ফোঁটার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় সকালে দেখা যাচ্ছে সূর্যের মুখ। দিনভর পাওয়া যাচ্ছে আলো। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে উঠছে। তবে উত্তর দিক হিমেল হাওয়া বয়ে আসায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এদিকে প্রচণ্ড শীতে কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদ-নদী মধ্যবর্তী দ্বীপচর ও তীরবর্তী চর গ্রামের মানুষ। এসব এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ অতিদরিদ্র হওয়ায় প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র কিনতে পারছেন না। ফলে শীতে কষ্ট পাচ্ছেন তারা। ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর নদ-নদীবেষ্টিত সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, তার ইউনিয়নের ৩২টি গ্রামের মধ্যে ২০টি হচ্ছে দ্বীপচর ও নদ-নদী তীরবর্তী চরগ্রাম। এই দ্বীপচর ও তীরবর্তী চর গ্রামগুলোতে বসবাস করে প্রায় আড়াই হাজার পরিবারের ১৫ হাজারের মতো মানুষ। এদের অধিকাংশ অতিদরিদ্র এবং দিনমজুর। এদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য না থাকায় ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। তিনি আরও জানান, সরকারিভাবে মাত্র ৪০০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে,যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।গত ৯ ডিসেম্বর সেগুলো বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার জানান, জেলার ৯ উপজেলার ৭৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভার প্রতিটিতে ৪৬০টি করে ৩৫ হাজারের মতো কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ৯ উপজেলার প্রতিটিতে ৬ লাখ করে ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ টাকায় স্থানীয়ভাবে শীতবস্ত্র ক্রয় করে বিতরণের কার্যক্রম চলছে। তিনি আরও জানান, অতিদরিদ্র শীতার্ত মানুষের দোড়গোড়ায় শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো সচেষ্ট রয়েছে।
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যামামলায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার মো: আমজাদ হোসেন মাসুদ (৩৩) উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আন্তু মিয়াজির বাড়ির মফিজউল্যার ছেলে। সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। তিনি আরো জানান, গত শনিবার রাত ১০ টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের চরকালী মোল্লার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নোয়াখালী ২ নং আমলী আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিকেলে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাপরাশির হাট বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পেশাগত কাজে গিয়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন মুজাক্কির। পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন নিহত মুজাক্কিরের বাবা। পরে মামলাটির তদন্তভার পায় নোয়াখালী পিবিআই। ঘটনার পর থেকে এ মামলায় আরো ১৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় জেলা পিবিআই।
6
ঢাকা: পাকিস্তানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গতকাল শুক্রবারের এই হামলায় আহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের মধ্যে তিনজনই রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের নেতা।পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের চমন প্রদেশে আয়োজিত এই সংহতি মিছিলে জমিয়তে উলামায়ে ইসলাম (নাজরিয়াতি) গ্রুপের উপ-প্রধান আব্দুল কাদির লোনির গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তিনি মিছিলটির নেতৃত্বে দিচ্ছিলেন। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এই মিছিলটি বের করা হয়েছিল। লোনির দাবি, একটি মোটরসাইকেল মিছিলের দিকে এগিয়ে যাচ্ছিল। সম্ভবত তাতেই বোমা বাঁধা ছিল, যাতে বিস্ফোরণ ঘটেছে।পাকিস্তানের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিছিলের যাত্রাপথের কাছে এক মোটরসাইকেলে বোমা বাঁধা ছিল। তা ফেটে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অন্তত ৭ জনের।ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলা মধ্যে ১১ দিনের সংঘাত শেষ হয়েছে। এই সংঘাতে ২৩০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৬৫টি শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১২ জন।
3
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। বৃহস্পতিবার ১১ (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন বুধবার দেশে করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৫ জনের। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
4
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাতে প্রাণ হারালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েশুক্রবার রাত ১০টায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নমিতা ঘোষের বয়স হয়েছিল ৬৫ বছর। নমিতা ঘোষ মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন। তার বোন কবিতা ঘোষ জানান, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সেরে উঠেছিলেন নমিতা ঘোষ। ১৫ মার্চ এই কণ্ঠযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।
6
আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে মো. রাশেদ (৩২) নামে এক ব্যবসায়ীকে তার অফিস থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেলের নেতৃত্বে এ হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ চরএলাহি ৮নং ওয়ার্ড গাংচিল গ্রামের আবুল হাসেম প্রকাশ বাদী হাসেমের ছেলে। নিহত রাশেদের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মোজাম্মেল মেম্বারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী ইকবাল, মেহরাজ ও বেচু মাঝিসহ অন্তত ১৫-২০ জন সন্ত্রাসী কিল্লার বাজার থেকে রাশেদকে তুলে নিয়ে যায়। পরে তারা হাসেম বাজারে নিয়ে প্রকাশ্যে রাশেদকে পিটিয়ে জখম করে ফেলে যায়। মুমূর্ষ অবস্থায় রাশেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
6
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'গণতান্ত্রিক দেশে একটি শক্তিশালী বিরোধী দল অবশ্যই থাকবে। না থাকার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল চাই। কিন্তু রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী মানুষের অকল্যাণকর দল চাই না।' আজ সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে শেখ রাসেল দিবস উপলক্ষে 'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস' শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে তিনি। স্থানীয় সরকার বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় এলজিইডি ও ডিপিএইচইর প্রধান প্রকৌশলী, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, এনআইএলজির মহাপরিচালকসহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
মেক্সিকোর একটি পানশালায় বন্দুকারীর হামলায় ৪ নারীসহ ১১ জন নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) গুয়ানাহুয়াতো রাজ্যের জেরাল দেল প্রোগ্রেসো শহরে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে পডুলি। স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত চার নারী বারটিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। তবে হামলার কারণ জানা যায়নি। গত জুলাইয়ের রাজ্যটির একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুক হামলায় ২৪ জন নিহত। গত কয়েকবছর ধরেই এই রাজ্যটিতে অপরাধ প্রবণতা বাড়ছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত গুয়ানাহুয়াতো রাজ্যে ৩৩৯ জন খুন হয়েছে।
3
ইউরোপিয়ান কাউন্সিল ২৮ জানুয়ারি, ১৯৮১ সালে প্রথম গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার সঙ্গে সম্পর্কিত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে। তারপর থেকেই প্রতিবছর ২৮ জানুয়ারি তথ্য সুরক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিবসের উদ্দেশ্য ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন করা, কীভাবে নিজের ও অন্যের তথ্যের গোপনীয়তাকে সম্মান ও সুরক্ষিত করা যায় এবং পরস্পরের প্রতি আস্থা তৈরি করা। দিনটি আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনভিত্তিক জাতীয় সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স (এনসিএসএ) নেতৃত্ব দিয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দিবসটি অনুসরণ করে থাকে। ২০২১ সালে এই দিবসের প্রতিপ্রাদ্য বিষয় 'নিজের তথ্যের সুরক্ষা করুন'। দুঃখজনক হলেও সত্যি, সমসাময়িক সমীক্ষা ও প্রতিবেদনগুলিতে দেখা যাচ্ছে, আমরা ক্রমবর্ধমানভাবে নিজস্ব তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। বর্তমান বিশ্বে তথ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। যার কাছে যত অন্যের তথ্য আছে, সে তত বেশি সম্পদশালী। তাই বিনা মূল্যে সেবা দেওয়ার পরও ফেসবুক, গুগল, টুইটারের মতো সংস্থাগুলি দিন দিন বিশাল দৈত্যাকার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এসব সংস্থা আমাদের তথ্য বিজ্ঞাপন সংস্থাগুলোর কাছে বিক্রি করে অর্থ কামাচ্ছে। সাধারণত তিন প্রকার তথ্য পাওয়া গেলে সেই তথ্যের মালিককে শনাক্ত করা সম্ভব। প্রথমটি হচ্ছে 'কে'-নাম, ফোন নম্বর, জাতি, লিঙ্গ, বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। দ্বিতীয়টি 'কী'-শিক্ষার স্তর, রাজনৈতিক বিশ্বাস, পেশা, বৈবাহিক অবস্থা, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম ইত্যাদি। তৃতীয় প্রকারটি 'কোথায়'-শপিংয়ের জায়গা, কাজের জায়গা, প্রার্থনার জায়গা ইত্যাদি, এককথায় বিচরণক্ষেত্র। এই তিন প্রকার তথ্য এক সুতায় বাঁধলে সহজেই একজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। এ জন্য একে বলা হয় ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য (পারসোনাল আইডেন্টিফায়েবল ইনফরমেশন-পিআইআই) আমেরিকান ম্যানেজমেন্ট পরামর্শক সংস্থা ম্যাককিন্সির অনুমান অনুযায়ী শুধু ব্যক্তিগত অবস্থানের তথ্যের মূল্য আগামী কয়েক বছরে আট লাখ কোটি টাকার বেশি হবে। বিখ্যাত অ্যান্টিভাইরাস সংস্থা ম্যাকাফির হিসাব অনুযায়ী, ৮২ শতাংশ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীর অনলাইন ক্রিয়াকলাপ ট্র্যাক করে এবং প্রায় ৮০ শতাংশ অ্যাপ লোকেশন তথ্য সংগ্রহ করে। ফিউচার ক্রাইমস গ্রন্থের লেখক মার্ক গুডম্যানের ২০১৩ সালের হিসাব অনুযায়ী আমেরিকার ডেটা ব্রোকার অ্যাক্সিওম করপোরেশন বিশ্বব্যাপী ৭০০ মিলিয়নেরও বেশি গ্রাহকের ১ হাজার ৫০০ ধরনের বৈশিষ্ট্যের তথ্য ২০ হাজারের বেশি সার্ভারে জমা রেখেছে এবং প্রতিনিয়ত তা বাড়ছে। এসব সংস্থা সম্পত্তির রেকর্ড, বিয়ের লাইসেন্স এবং আদালতের মামলা ইত্যাদি উৎস থেকে তথ্য সংকলন করে। তারা ব্যক্তির চিকিৎসার রেকর্ড, ইন্টারনেট ব্রাউজিংয়ের ইতিহাস, সোশ্যাল মিডিয়া সংযোগ এবং অনলাইনে কেনাকাটার তথ্যও সংগ্রহ করতে পারে। আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত তথ্য না বুঝেই ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছি। আমরা ভাবছি এটা নিরাপদ। কিন্তু ইন্টারনেটে যেকোনো তথ্যই উন্মুক্ত। আপনি যাকে তথ্য দিচ্ছেন, হয় সে সেটা অন্যের কাছে বিক্রি করছে, অথবা হ্যাকাররা চুরি করে নিজের প্রয়োজনে ব্যবহার করছে বা অন্যের কাছে বিক্রি করছে। হ্যাকার শুধু ব্যক্তি বা সংগঠিত গোষ্ঠীই নয়, রাষ্ট্র, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা বা তাদের এজেন্টরাও হ্যাকিং করতে পারে। বেশির ভাগ প্রতিষ্ঠান, যাদের আপনি বিশ্বাস করে তথ্য দেন, তারা আপনার পুরোনো তথ্য মুছে ফেলে না। আপনি নিজের প্রোফাইল মুছে ফেলার পরও ফেসবুক সেটা তার সার্ভারে অনেক দিন রেখে দেয়। আর বলা হয়, গুগল কখনোই কারও কোনো তথ্য মোছে না। এই ধরনের সংস্থার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা লঙ্ঘন, ব্যবহারকারীর তথ্যের অনৈতিক ব্যবহারের অভিযোগে অনেক মামলা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। আমরা দিন দিন আরও ডিজিটালাইজড এবং আরও সংযুক্ত হচ্ছি। এটা কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। তাহলে আমরা নিজেদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষার জন্য কী করব? এর সহজ উত্তর হচ্ছে আমাদের সচেতন হতে হবে। অনলাইনে আমরা কী তথ্য তৈরি করছি এবং কীভাবে সেই তথ্য সংগ্রহ করা হয়, শেয়ার করা হয় এবং কীভাবে ব্যবহৃত হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। কোনো অ্যাপ্লিকেশন বা সংস্থা চাইলেই আপনার তথ্য দেওয়া ঠিক হবে না। আপনি যেসব উপকার পেতে পারেন, সেটা বিবেচনা করে আপনার তথ্য শেয়ার করবেন কি না, সে সম্পর্কে অবগত হয়ে সিদ্ধান্ত নিন। অনেক অ্যাপ্লিকেশন তাদের পরিষেবা ব্যবহার করার আগে ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থান, পরিচিতি তালিকা এবং ফটো অ্যালবামের অ্যাক্সেসের অনুমতি চায়। কে তথ্যটি পাচ্ছে, সে সম্পর্কে চিন্তাভাবনা করুন এবং অ্যাপ্লিকেশনগুলি সম্পর্কে সতর্ক হোন। তাদের পরিষেবার জন্য প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক নয়, এমন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। অব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলি আপনার ডিভাইস থেকে মুছে ফেলুন এবং ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলি নিয়মিত আপডেট করে আপনার ডিভাইস এবং তথ্য সুরক্ষিত রাখুন। ওয়েব পরিষেবা এবং অ্যাপ্লিকেশনগুলিতে গোপনীয়তা ও সুরক্ষা সেটিংস নিয়মিত চেক করুন। যে পরিমাণ তথ্য শেয়ার করা প্রয়োজন বলে আপনার মনে হয় ততটুকুই শেয়ার করুন। আপনার ব্যবহৃত ডিভাইস, অ্যাপ্লিকেশন বা ব্রাউজারের তথ্য শেয়ারের অপশনগুলো সীমাবদ্ধ করুন। এই সংযুক্ত বিশ্বে আমাদের নিজস্ব তথ্য সুরক্ষার সর্বোত্তম উপায় সচেতন হওয়া। কাকে তথ্য দেবেন, এবং কেন তথ্য দেবেন-শুধু এই দুটি বিষয়ে সব সময় সতর্ক থেকে আমরা নিজেদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারি; অযাচিত পরিস্থিতি এড়াতে পারি। এম এ হক টেলিকমিউনিকেশন এবং সাইবার নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ায় কর্মরত।
8
বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ভিন্নধারার শিক্ষালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন নন্দিত নৃত্যশিল্পী-লায়লা হাসান, শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নীপা। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে বাংলাদেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নৃত্যকলা বিভাগ খোলার অনুমতি পেয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রথিতযশা নৃত্যশিল্পী লায়লা হাসান জানান, নৃত্যের উচ্চশিক্ষা লাভের যে সুযোগ রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিল তার জন্য সত্যি তাদের কাছে আমরা কৃতজ্ঞ; তাদেরকে সাধুবাদ জানাই। এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। খ্যাতনামা নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ বলেন, বাংলাদেশের ভিন্নধারার বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইনের পাশাপাশি নৃত্যকলা বিভাগ চালুর মাধ্যমে সৃজনশীলতার চর্চাকে উচ্চশিক্ষার অঙ্গনে প্রতিষ্ঠার পথ প্রসারিত হলো। সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একুশে পদকপ্রাপ্ত নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা বলেন, আমাদের দেশে শিক্ষার্থীরা যেন নৃত্যকলা নিয়ে উচ্চশিক্ষা নিতে পারে, এরকম একটা বড় চাওয়া ছিল। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সেই সুযোগ তৈরি করে দিয়েছে। নৃত্যজগতের জন্য এটি একটি সুসংবাদ। এই নৃত্যকলা বিভাগের সূচনায় থাকতে পারাটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশবরেণ্য সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
2
নব্বইয়ের দশকের বাংলা ছবির প্রথম সারির নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমায় এখন তিনি আর তেমন অভিনয় করেন না। বর্তমানে রচনার পরিচিতি 'দিদি নাম্বার ওয়ান' হিসেবে। জি বাংলার এ শোয়ের উপস্থাপক হিসেবে সবার মন কেড়েছেন রচনা। কয়েকদিন আগেই অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, একেবারে নতুন পরিচয়ে ধরা দিতে চলেছেন তিনি। সেই 'নতুন পরিচয়'-এর নাম 'রচনাস ক্রিয়েশন'। রচনার বুটিক শপ এটি। অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি এবার শাড়ির ব্যবসায় যুক্ত হয়েছেন সবার প্রিয় 'দিদি নাম্বার ওয়ান'। কিন্তু যে কারণে তিনি এত পরিচিত, এত ভক্ত তাঁর দুই বাংলা জুড়ে, সেই চলচ্চিত্রে আবার কবে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে? এমন প্রশ্নের জবাবে রচনা বলেন, 'আমার আর ছবি করার ইচ্ছা নেই। কোনো ফিল্মই আর করতে চাই না। অভিনয় জগতেই আর ফিরতে চায় না আমার নায়িকা সত্ত্বা। দিদি নাম্বার ওয়ান করার সঙ্গে সঙ্গে এই ব্যবসা সামলে আমার পক্ষে আর ছবি করা সম্ভব নয়।'রচনা বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষ দেখা গেছে ২০১৫ সালে, 'বৌদি.কম' ছবিতে। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয়ে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও মালবিকা বন্দ্যোপাধ্যায়।
2
ঘরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ঢাকার যাত্রাবাড়ির দক্ষিণ মাতুয়াইলে এ ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ মাতুয়াইল থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে জানান তার দুইবছর তিন মাস বয়সী শিশু সন্তান রুমের ভেতর থেকে দরজা লক করে আটকা পড়েছে, তখন তার স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। এরপর শিশুটি কিছুতেই আর দরজা খুলতে পারেনি। দরজাটি লোহার এবং ইষ্পাতের তৈরি ছিল। তারাও অনেক চেষ্টা করে দরজা খুলতে পারেননি। শিশুটি ভেতরে আটকে পড়া অবস্থায় কান্নাকাটি করছিল। এরপর তিনি ৯৯৯ এর কাছে উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মেহেদি হাসান। তিনি তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে অবিলম্বে ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার উসমান গণি ৯৯৯ কে জানান তারা ঘটনাস্থলে গিয়ে একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা হাইড্রলিক ওপেনার দিয়ে খুলে সুস্থ অবস্থায় একটি শিশুকে উদ্ধার করেন। তিনি আরও জানান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শেষ করতে তাদের পাঁচ মিনিট সময় লাগে।
6
'ইভ্যালিতে ধরা ৬ লাখ। আরেকটি ই-কমার্সে আছে ১১ লাখ। ইভ্যালির মালিক জেলে গেছে। ইভ্যালির টাকা ফেরত পাওয়ার এখন কোনো আশা দেখছি না। পণ্য কিংবা টাকা চেয়ে যদি অন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও রাস্তায় নামি, তারাও গ্রেপ্তার হলে সামনে অন্ধকার হয়ে যাবে। জমানো টাকা আর ধারদেনা করে সবই বিনিয়োগ করেছিলাম। এখন আমরা কইতেও পারি না, আবার সইতেও পারি না।'ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে টাকা আটকে যাওয়ার নিজের দুশ্চিন্তার কথা গতকাল বৃহস্পতিবার এভাবে আজকের পত্রিকার কাছে প্রকাশ করেন মহিউদ্দিন নামে এক যুবক। মহিউদ্দিনের মতো কয়েক লাখ গ্রাহক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য কিংবা টাকা কোনোটাই ফেরত পাচ্ছেন না। আবার পণ্য ও টাকা ফেরতের জোরালো দাবিও করতে ভয় পাচ্ছেন। তাঁদের শঙ্কা, টাকা ফেরতের দাবি করলে মালিক গ্রেপ্তার হবে। এরপর পণ্য কিংবা টাকা কোনোটাই ফেরত পাবেন না। তবে টাকা কিংবা পণ্য কীভাবে ফেরত পাবেন সেটাও তাঁদের অজানা।পুলিশ বলছে, এ পর্যন্ত ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন অন্তত ৪০ জন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ই-অরেঞ্জের বিরুদ্ধে সর্বোচ্চ ৬টি মামলা হয়েছে। ২৪টি টিকেট ডটকম ও এসপিসির বিরুদ্ধে ৪টি করে মামলা হয়েছে।ইভ্যালি ও ধামাকার বিরুদ্ধে ৩টি, রিং আইডি ও সহজ লাইফের বিরুদ্ধে ২টি। নিরাপদ শপ, সিরাজগঞ্জ শপ, আনন্দের বাজার, দালাল প্লাস, কিউকমের বিরুদ্ধে ১টি করে মামলা হয়েছে।এ ছাড়া প্রিয়শপ, নিডস ডটকম, বুমবুম, আলাদিনের প্রদীপ, ই-শপ ইন্ডিয়া, বিডিলাইক, র্যাপিড ক্যাশ-কুইক অনলাইন, ফস্টার করপোরেশন, সহজ লাইফ অ্যান্ড লাইভলি লাইফ, আদিয়ান মার্ট, নিডস, এসকে ট্রেডার্স, মোটরস, চলন্তিকা, সুপন প্রোডাক্ট, আকাশ নীল, এসডিসি ওয়ার্ল্ড, নিউ নাভানাসহ আরও অন্তত ২০টি ই-কর্মাস প্রতিষ্ঠান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও অন্তত ৩০টি প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নজরদারি করা হচ্ছে। সিআইডির পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র্যাব এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি করছে।সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন গতকাল আজকের পত্রিকাকে বলেন, 'মামলা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত চলছে। আমরা আসামিদের গ্রেপ্তারও করছি। আরও কিছু ই-কমার্স প্রতিষ্ঠান দিনের পর দিন পণ্য ডেলিভারি দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। আমরা তাদের ব্যাপার অনুসন্ধান করছি। এ ছাড়া যে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে পারে, এমন প্রতিষ্ঠানের ব্যাপারে নজরদারি করা হচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অভিযান শুরু হওয়ার পর বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক আত্মগোপনে চলে গেছেন। কয়েকজন দেশ থেকেও পালিয়েছে। পুলিশ চেষ্টা করছে অপরাধীদের আইনের আওতায় আনতে। তবে আসামি গ্রেপ্তার কিংবা শাস্তি হলেও গ্রাহকদের অর্থের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পুলিশের কিছু করার নেই। তাই আইন প্রয়োগের পাশাপাশি গ্রাহকদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে।সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ূন কবির বলেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এখনো পর্যন্ত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা হয়েছে।প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা তুলে অন্যান্য খাতে ব্যবহার করেছে। বাকি মামলাগুলো প্রতারণা ও অর্থ আত্মসাৎসহ অন্যান্য অভিযোগে হয়েছে। দায়ের হওয়া মামলার তদন্ত করা হচ্ছে।এ ছাড়া কিছু প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।কারাবন্দী মালিকদের মুক্তির দাবিতে আন্দোলন করছেন ইভ্যালি ও কিউকম ভুক্তভোগীরা। তাঁদের দাবি, মালিকরা মুক্তি পেলে টাকা পাওয়ার আশা কিছুটা হলেও থাকবে। নইলে ডেসটিনি, ইউনিপেটু, যুবকের গ্রাহকেরা যেমন টাকা ফেরত পায়নি, তাঁদেরও তেমনই অবস্থা হবে বলে আশঙ্কা ই-কমার্স ভুক্তভোগীদের।গ্রাহকদের অভিযোগ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যপদ দেখেই বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁরা বিনিয়োগ করেছিলেন। সে সময় ই-ক্যাব বলেছিল, তাঁদের সদস্যদের কাছে নিশ্চিন্তে পণ্য অর্ডার করা যাবে। অথচ এখন ই-ক্যাবও ই-কমার্স ভুক্তভোগীদের টাকা উদ্ধারে কার্যকর কিছুই করছে না।তবে ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন গতকাল আজকের পত্রিকাকে বলেন, গ্রাহকদের টাকা উদ্ধারের কিছু বিষয় এখন আদালতে চলে গেছে। সেটা এখন আদালতই দেখবেন। আর পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা উদ্ধারে আমরা পদক্ষেপ নিয়েছি। তিনি জানান, পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে ই-ক্যাব চিঠি দিয়েছে। কোন প্রতিষ্ঠানের কত টাকা আটকে আছে সেটা দেখা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকেও চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।মালিকেরা পলাতক, ফেসবুকে আস্ফালনঅফিস, ওয়্যারহাউস সবই বন্ধ। পণ্য ডেলিভারি, টাকা ফেরত কার্যক্রম, চলছে না কিছুই। প্রতিষ্ঠানগুলোর মালিকদের খুঁজছে পুলিশ। অথচ তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসছেন, প্রতিষ্ঠানের প্রচারণা চালাচ্ছেন। এমনকি গণমাধ্যমকর্মীদের হুমকিও দিচ্ছেন। আনন্দের বাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমুদুল হক খন্দকার মিঠু পরপর চার দিন ফেসবুক লাইভে এসে গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করেছেন। গ্রাহকদের নানা আশ্বাসও দিয়েছেন। কিন্তু তিনি কোথায় আছেন, সেটা পরিষ্কার করেননি। মিঠুর বিরুদ্ধে রয়েছে মামলা, পুলিশ তাঁকে খুঁজছে।অন্যদিকে দালাল প্লাসের সিইও এস এম রাব্বি বুধবার ফেসবুক লাইভে এসে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। দালাল প্লাস থেকে পণ্য অর্ডারেরও অনুরোধ করেন তিনি। অথচ দালাল প্লাসের কার্যক্রম এখন বন্ধই বলা চলে। পণ্য ডেলিভারি বা টাকা ফেরত দেওয়া কিছুই করছে না তারা। কিন্তু ফেসবুকে তাদের প্রচারণা চলছে। লাইভে এলেও রাব্বি কোথায় আছেন, সেটা তিনি জানাননি। তাঁর বিরুদ্ধেও রয়েছে মামলা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাব্বি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ছাড়া বুমবুম শপিং, ধামাকা, রিং আইডিসহ বিভিন্ন ই-কমার্সের মালিকেরা ফেসবুক লাইভে এসে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নতুন নতুন সময়সীমা এবং পদ্ধতি জানাচ্ছেন। সেসব সময়সীমা পারও হয়ে যাচ্ছে। কিন্তু গ্রাহকদের কেউ টাকা ফেরত পেয়েছেন এমনটা নিশ্চিত হওয়া যায়নি।
0
প্রচলিত রেলপথের বিদ্যুতায়ন করার জন্য যুক্তরাজ্যকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া, জাতিসংঘ ও কমনওয়েলথ প্রতিমন্ত্রী লর্ড আহমেদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাজ্যের বেসরকারি খাত বাংলাদেশের পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে বলে প্রস্তাব দেন একে আব্দুল মোমেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি বাংলাদেশ এবং জলবায়ু সম্মেলন কপ-২৬-এর সভাপতি যুক্তরাজ্য, দুই দেশ মিলে গ্লাসগোতে কপ-২৬-এর সাইড লাইনে আলাদা করে একটি অনুষ্ঠান আয়োজন করতে পারে বলে লন্ডনকে প্রস্তাব দেয় ঢাকা। এর পরিপ্রেক্ষিতেই সবুজ রেলওয়ে নির্মাণের কথা বলেছে বাংলাদেশ। বিদ্যুৎশক্তি (সৌরবিদ্যুৎ) দিয়ে ট্রেন চালানোর অবকাঠামো নির্মাণে যুক্তরাজ্যের বেসরকারি খাতকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী।বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশমন এবং অভিযোজন নিয়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো লর্ড আহমেদকে জানান পররাষ্ট্র মন্ত্রী। জলবায়ু নিয়ে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন লর্ড আহমেদ।এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গারা যাতে তাঁদের মাতৃভূমি রাখাইনে টেকসই ভাবে প্রত্যাবসিত হতে পারেন, সে জন্য মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরিতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
6
এ মৌসুমে ফ্রি এজেন্ট লিওনেল মেসিকে দলে ভেড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে বেতন-বোনাস বাবদ আর্জেন্টাইন মহাতারকাকে ঠিকই বিশাল অঙ্কের টাকা দিতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে।শোনা যায়, ফুটবলার কেনার জন্য টাকার বস্তা নিয়ে বসে থাকে পিএসজি। কিন্তু মেসিকে কেনার আর্থিক চাপ সামলাতে নাকি এখন উল্টো ৭ ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে কাতার ধনকুবেরের পিএসজি। আর্থিক দিক থেকে সাশ্রয়ের জন্য এক প্রকার বাধ্য হয়ে জানুয়ারির শীতকালীন দলবদলে ৭ ফুটবলারকে ছেড়ে দিতে পারে ফরাসি পরাশক্তিরা। তবে কোন ফুটবলারদের ছাড়া হতে পারে, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।এবারের মৌসুমে চারজন ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। মেসি ছাড়াও সেই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, এসি মিলানের ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনিয়ো ভাইনালডাম। এক মেসিকে কিনতে গিয়েই পিএসজিকে গুনতে হয়েছে ৪ কোটি ১০ লাখ ইউরো (প্রায় ৪০০ কোটি টাকা)।এক মৌসুমে কোনো ক্লাব কত খরচ করে, সেটার একটা হিসেব থাকে ফিফার কাছে। আয়-ব্যয়ের হিসেবে কোনো অমিল থাকলে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বর্তমান দলের খেলোয়াড়দের বেতন মেটাতে গিয়ে পিএসজিকে মোট ৩০ কোটি ইউরো (২ হাজার ৯০০ কোটি টাকারও বেশি) খরচ করতে হচ্ছে।প্রতি বছর এই মোটা অঙ্কের খরচ মেটাতে সমস্যায় পড়তে হতে পারে পিএসজিকে। এ জন্য ঝুঁকি নিতে চাইছে না ক্লাবটি। জানা গেছে, এ কারণে ৭ ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফরাসি ক্লাবটি।
12
থাইল্যান্ডের কো সামুই দ্বীপে নিজ বাসায় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্পিন জাদুকর শেন ওয়ার্ন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চিরকালীন শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন শেন ওয়ার্ন। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়া সিনিয়র দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ক্রিকেটের দুই ফরম্যাটেই তার ক্যারিয়ারে একাধিক চড়াই উতরাই রয়েছে। আসুন একনজরে দেখে নেয়া যাক সেই সব চড়াই উতরাই। ১. টেস্ট অভিষেক- ১৯৯১/৯২ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে তার টেস্ট অভিষেক হয়েছিল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স না করতে পারলেও তিনি ব্যাট হাতে ৬৭ বলে ২০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ২. টেস্ট অভিষেকে খারাপ পারফরম্যান্স- অভিষেক টেস্টে বল হাতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি শেন ওয়ার্ন। ভারতের বিরুদ্ধে ৪৫ ওভার বল করে ১৫০ রান দিয়ে নেন ১ উইকেট। সেই ম্যাচে রবি শাস্ত্রীর উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। রবি শাস্ত্রী ২০৬ রান করেছিলেন সেই ম্যাচে। ৩. এক টেস্ট ইনিংসে সেরা বোলিং- ১৯৯৪/৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং করেছিলেন তিনি। সেই সিরিজের ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৫০৮ রান। সেই ম্যাচেই ইংল্যান্ড দলকে নাস্তানাবুদ করে ছাড়েন ওয়ার্ন। ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। ৭১ রান দিয়ে নেন ৮ টি উইকেট। ৪. ২০০৩ বিশ্বকাপ থেকে বিতাড়িত হয়ে বাড়ি ফেরত- ২০০৩ সালের বিশ্বকাপে শেন ওয়ার্নের ক্যারিয়ারে অন্যতম কলঙ্কজনক অধ্যায়। নিষিদ্ধ ওষুধ সেবনের কারণে তার উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। ফলে টুর্নামেন্টের মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়। ফলে ক্রিকেট থেকে তাকে ১ বছর নিষিদ্ধ করে আইসিসি। ৫. টেস্টে হ্যাটট্রিক- ১৯৯৪/৯৫ সালে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন শেন ওয়ার্ন। সেই ম্যাচে ফিল ডেফ্রিটার্স, ড্যারেন গফ এবং ডেভন ম্যালকমকে পরপর প্যাভিলিয়নে ফেরান শেন ওয়ার্ন। ৬. ২০০৫ সালে অ্যাসেজ হার- ২০০৫ সালের অ্যাসেজ সিরিজে শেন ওয়ার্ন বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন। তিনি সিরিজে ৪০টি উইকেট নেন। পাঁচ ম্যাচের সেই সিরিজে অবশ্য অজিদের ২-১ ফলে হারতে হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।
12
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ 'হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল' এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।আইসিটি প্রতিমন্ত্রী বলেন, 'অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।'গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে-জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, 'মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
11
মাদারীপুরে একটি ভবনে ও ভবনের পাশের গাছের ডালে মৌমাছিরা অর্ধশতাধিক চাক বেঁধেছে। এত মৌচাকের কারণে বাড়িটি পরিচিতি পেয়েছে 'মৌচাকবাড়ি' নামে। গত দশ বছর ধরেই জেলা শহরের দক্ষিণ খাকছাড়া গ্রামের কবির মল্লিকের বাড়িতে বছরের প্রায় ছয়মাস বাসা বেঁধে থাকে মৌমাছিরা। মৌচাক দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে আসেন দশনার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কবির মল্লিকের দু'তলা ভবনের চারদিকের কার্নিশ, বারান্দার দেয়াল, দরজার ওপরের অংশ সবখানেই ঝুঁলছে মৌচাক। ভবনের পাশে গাছের ডালে ডালেও ঝুলছে মৌমাছির বাসা। দূর থেকে বাড়িটি দেখলে মনে হয় যেন মৌমাছির বাড়ি। এভাবে প্রায় অর্ধশত মৌচাক থাকে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। বাড়ির মালিকের ছেলে সাজ্জাত মল্লিকসহ স্থানীয় কয়েকজন বলেন, বাড়িতে এত মৌচাক থাকায় দূর দূরান্ত থেকে দর্শনাথীরা এসে ভিড় করেন। স্থানীয়দের জন্য বাড়িটা একটা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বাড়ির মালিক কবির মল্লিক বলেন, গত ১০ বছর ধরে এভাবেই মৌচাক বসে আমার বিল্ডিংয়ের দেয়াল ঘেষে। সারা বছর মৌচাক থাকলেও সরিষা চাষের মৌসুমে চাকের পরিমাণ বেড়ে যায়। মৌমাছি বাড়ির কারোরই কোন ক্ষতি করে না। মৌচাকের কারণে আমরা বারমাসই নিজেরা খাঁটি মধু খেতে পারি। সেই সঙ্গে প্রতিবেশি ও আত্মীয় স্বজনকেও দিতে পারি। মাদারীপুর ফ্রেন্ডস অব নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, যত্রতত্র ইটভাটার কারণে মৌমাছি আর মৌচাক কমে যাচ্ছে। তাই অনুমোদনবিহীন ইটভাটা বন্ধের দাবি জানাই। ২০ থেকে ২৫ বছরি আগে প্রায় সব বাড়িতেই মৌচাক দেখা যেত। পরিবেশের ভারসাম্যহীনতার কারণে এখন আর তেমন মৌচাক চোখে পড়ে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারলে মৌচাকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, দিন দিন অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রকৃতি থেকে মৌমাছি আর মৌচাক কমে যাচ্ছে। তাই মল্লিকবাড়ির এই দৃশ্যটি সবার নজর কেড়েছে।
6
নরসিংদীর মনোহরদীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে স্বপ্ন পূরণ করলেন ইতালিপ্রবাসী কাউসার আহমেদ। গত শুক্রবার উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রাম থেকে গিয়ে একই উপজেলার চকমাদবদী গ্রামে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। কাউসার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের বাসিন্দা। কনে চকমাদবদী গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদের মেয়ে তাসনিয়া। হেলিকপ্টারে আসা বর দেখতে জড়ো হয় আশপাশের হাজারো মানুষ।এ দিকে বালিয়াকান্দি এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর এবং কনের বাড়িতে ভিড় করেছেন হাজারো মানুষ।বরের বাবা ইদ্রিস আলী ফকির জানান, ছেলের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়।বর কাউসার আহমেদ বলেন, 'আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।'
6
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কোভ্যাক্স থেকে দেশে ফাইজারের ১ লাখের বেশি টিকা আগামী রবিবার (৩০ মে) দেশে আসছে। বৃহস্পতিবার (২৭ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রবিবার কোভ্যাক্স-এর পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ দেশে পৌঁছাবে। তবে কাদের এ টিকা দেওয়া হবে, কবে নাগাদ টিকা প্রয়োগ শুরু হবে তা এখনও কিছু চূড়ান্ত হয়নি। এর আগে বিকেলে দেশে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। কোভিডশিল্ড, স্পুটনিক ভি, সিনোফার্মের পরে দেশে চতুর্থ ভ্যাকসিন হলো ফাইজারের টিকা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ফাইজারের এই টিকা অনুমোদন প্রদানের জন্য জনস্বাস্থ্য-২ অধিশাখা, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে গত ২৪ মে আবেদন করে। ঔষধ প্রশাসন অধিদপ্তর ভ্যাকসিনটির ডােসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়ণপূর্বক কোভিড-১৯ চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমারজেন্সির ক্ষেত্রে ওষুধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাক্সিন এবং মেডিকেল ডিভাইস মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির মতামতের জন্য ২৫ মে উপস্থাপন করে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আজ (বৃহস্পতিবার) এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন প্রদান করেছে।
6
বর্ণবাদের কথা আসলে ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার নামই সবার আগে আসবে। তবে এবার নিজ দেশেই বর্ণবাদের শিকার হওয়ার কথা জানালেন সাবেক ভারতীয় লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এক মন্তব্য থেকে বিষয়টি জানা যায়।গত বেশ কিছুদিন ধরে বর্ণবাদের বিষয়টি আলোচনার তুঙ্গে রয়েছে। পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার আজিম রফিকের প্রতি বর্ণবিদ্বেষের ঘটনায় উত্তাল ছিল ইংলিশ সংবাদমাধ্যম। অনেকেই ক্ষমা চেয়েছেন রফিকের কাছে। এই ঘটনায় অ্যাশেজ সিরিজের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ পড়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। শিবরামকৃষ্ণণের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বর্ণবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।কানপুরে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট। ধারাভাষ্যকক্ষে আছেন শিবরামকৃষ্ণণ। স্পিনারদের নিয়ে তাঁর বিশ্লেষণ নিয়ে এক সমর্থক পোস্ট করেন, সকল সমালোচনার মধ্যেও শিবরামকৃষ্ণণের স্পিনারদের নিয়ে বিশ্লেষণগুলো দুর্দান্ত। দারুণ খুঁটিনাটি বিশ্লেষণ করেন তিনি। পোস্টের মন্তব্য ঘরে শিবরামকৃষ্ণণ লিখেছেন, 'সারা জীবন ধরে আমি সমালোচিত হয়েছি। গায়ের রঙের কারণে বর্ণবিদ্বেষী আক্রমণেরও শিকার হয়েছি। সমালোচনা নিয়ে আর চিন্তিত নই। দুর্ভাগ্যবশত, এটা আমাদের দেশেই ঘটেছে।'শিবরামকৃষ্ণণের আগে অবশ্য বর্ণবাদ নিয়ে মুখ খুলেছিলেন তামিলনাড়ুর ক্রিকেটার অভিনব মুকুন্দ। বছর তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছিলেন, ১৫ বছর বয়স থেকে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল। গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
12
বৃষ্টির কাছে হার মেনে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো। আগামীকাল সোমবার তৃতীয় দিনের খেলা সকাল ৯: ৩০ মিনিটে শুরু হবে। বৃষ্টির ইঁদুর বিড়াল দৌড়ে আজ খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ইবাদত হোসেনের বলে টানা দুই চার মেরে ফিফটি ছুঁয়েছেন আজহার আলী। অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর জুটিও জমে গেছে।প্রথম দিনে ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তান আজহার-বাবরের ১১৮ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আজহারের ফিফটির মাঝে ফের নেমে আসে বৃষ্টি। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর ৭১ আর আজহার ৫২ রানে অপরাজিত আছেন। বৃষ্টিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বারবার বিলম্ব হয়।বারবার প্রস্তুতি নিয়েও তাই অপেক্ষায় থাকতে হয় খেলা শুরুর। সকাল সাড়ে ১০টার দিকে একবার পিচ কাভার সরানো হয়। কিন্তু এর ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখতে হয়। বার কয়েক এই করতে করতে ১২: ৫০ মিনিটে খেলা শুরু হয়। তবে ৩৮ বল পরে ফের বৃষ্টিতে বন্ধ হলো মিরপুর টেস্ট। এর আগে বৃষ্টির কারণে ৩ ঘণ্টারও বেশি সময় পরে দুপুর ১২টা ৫০ মিনিটে বল মাঠে গড়িয়েছিল। তখন বলা হয়েছিল, এই সেশনে খেলা চলবে ৩টা ১০ মিনিট পর্যন্ত। এরপর চা-বিরতিতে যাবে দুই দল। ৫৭ ওভারের খেলা হবে এই সেশনে।ঢাকা টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছে আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে। আজ রবিবার দ্বিতীয় দিন তো খেলা শুরুই করা যায়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাড়ে ৯টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু ৯টা থেকেই মিরপুরে শুরু হয় ইলশেগুঁড়ি বৃষ্টি। গতকাল শনিবার আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই ঢাকা টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান।
12
করোনা মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও আগের বছরের চেয়ে গতবছর নিউইয়র্কে কন্স্যুলার সার্ভিসের মাত্রা বেড়েছে ১২%। বিশেষ করে নতুন পাসপোর্টের আবেদন প্রসেসিং ও বিতরণ করা ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিদের 'নো ভিসা রিকোয়ার্ড' (এনভিআর) সীল প্রদানের ক্ষেত্রে লকডাউনের মধ্যেও অনলাইন, ই-মেইল, আই ট্র্যাকেবল পোস্টাল সার্ভিস ( ) এর কার্যক্রম একইধারায় (করোনার আগের মত) করা হয়েছে। উল্লেখ্য, মধ্য মার্চেই নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন স্টেটে লকডাউন শুরু হয়। এর তিন মাস পর ৬ জুন হতে নানা প্রক্রিয়া এবং স্বাস্থ্যবিধির আওতায় নিউইয়র্ক সিটিতে লকডাউন শিথিল করা হয়। কন্স্যুলার সার্ভিসের বিস্তারিত তথ্য উল্লেখ করে কন্সাল জেনারেল সাদিয়া আরো বলেন, ২০২০ সালে ১০ হাজার ৩৯০টি পাসপোর্টের আবেদন গৃহীত হয়েছিল এবং ২০২০ সালেই ৯৬২৯টি পাসপোর্ট ডেলিভারী দেয়া হয়েছে। ২০২০ সালে পাসেপোর্ট সেবার সংখ্যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশী। ২০২০ সালে করোনা মহামারীর মধ্যেও ৭১৪৪টি নো-ভিসা রিকোয়ার্ড () এবং ৮৮৫টি সত্যায়ন ইস্যু করা হয়েছে। সাদিয়া জানান, এই পরিসংখ্যান প্রমাণ করে যে করোনাকালেও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সার্বিক কার্যক্রম পূর্ণদ্যোমে অব্যাহত রেখেছে। জানা গেছে, নিউইয়র্ক কন্স্যুলেট অফিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্ভিস সেন্টার হিসেবে প্রতিমাসেই আয়-ব্যয়ের হিসাব সাবমটি করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। অর্থাৎ সার্ভিস প্রদানের বিপরীতে সরকার নির্দ্ধারিত যে ফি নেয়া হয় সে হিসাবও অটোমেটিক উপস্থাপিত হয় কোন খাতে কতটি আবেদন জমা হয়েছে সে তথ্য উপস্থাপনের সময়েই। এদিকে, অমর একুশে উপলক্ষে বহুজাতিক ভার্চুয়াল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেট। কুইন্স পাবলিক লাইব্রেরি'র সাথে সোমবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১' উপলক্ষে বহুজাতিক এই কর্মসূচি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান সাদিয়া। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং অমর একুশের চেতনা নিউইয়র্কের মূলধারায় সুপরিচিত করার প্রয়াসে বাংলাসহ বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সম্মিলনে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে (://../)। উল্লেখ্য, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও কুইন্স পাবলিক লাইব্রেরি যৌথভাবে ২০১৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রবাসী/কমিউনিটির সদস্যবৃন্দ এবং কুইন্সের নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বিপুল সমারোহে এ দিবসটি পালন করে আসছে, যা কুইন্সের মূলধারায় ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর দিবসটি ভার্চুয়ালে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওমেন ক্যাটালিনা ক্রুজ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ ১০ দেশের রাষ্ট্রদূত/কনসাল জেনারেল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়া, পৃথিবীর সকল ভাষাকে সম্মান জানাতে এ অনুষ্ঠানে বাংলা ভাষাসহ অন্যান্য ভাষার সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
4
ইসরায়েলি হুমকি গ্রহণ করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে তাকে হত্যা করে দেখাক। সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ মন্তব্য করেন। এর আগে, ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুমকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব। সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, "মি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে। সূত্র : পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফিক
3
দেশের মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোকদিবস উপলক্ষে কৃষকলীগের রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে থাকলেও টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে সেদিন ঘাতকের হাতে নিহত সবাইকে। ১৫ আগস্ট আমি আমার বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়েছি। 'জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু ১৫ আগস্ট স্বাধীনতার আদর্শ নস্যাৎ করার জন্য তাকে সপরিবারে হত্যা করে ঘাতকচক্র।' শেখ হাসিনা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কতটুকু সফল হতে পেরেছি তার বিচার জনগণ করবে। শোকের এই মাসে রক্তদান কর্মসূচির পাশাপাশি এবার আমরা বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছি। কারণ জাতির পিতা বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম শুরু করেছিলেন। আমি সবাইকে অনুরোধ করবো একজন অন্তত তিনটি করে গাছ লাগাবেন। একটি কাঠের গাছ একটি ফলজ ও একটি ভেষজ গাছ। বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, দেশে এখন ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। নিজের পরিবার-পরিজনের দিকে লক্ষ্য রাখবেন। নিজেদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। কৃষকলীগের আজকের রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠানের প্রধান অতিথি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আর কারও বক্তব্য দেওয়া সম্ভব নয়। এরপর কৃষকলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুযায়ী রক্তদানে ইচ্ছুক ব্যক্তিকে রক্তদানের আহ্বান জানান ওবায়দুল কাদের। যারা রক্তদান করেন তাদের কৃষকলীগের পক্ষ থেকে শোকের মাসের প্রতীক হিসেবে একটি করে কালো পাঞ্জাবি দেওয়া হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
6
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় হয়েছে। উপজেলার কেনা এলাকায় গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রমের আয়োজন করা হয়। 'সাদামন স্বেচ্ছায় রক্তদান' সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সাদামন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম লিটন, টিটু রায়, সুমন চৌধুরী, কমিটির সভাপতি অলি উল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি প্রাণতোষ চন্দ্র দাস, বিউটি আক্তার ঐশী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নন্দ লাল মোদক, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন খান, সহসভাপতি দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ তারেক, মনজিল খান, সহসাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ, দপ্তর সম্পাদক হাফেজ আরাফাত হোসাইন আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী জাকির হোসাইন প্রমুখ।
6
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহেরি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস রমজান। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্যাপন করেন মুসলমানরা। জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
10
নবগঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে বসতভিটাসহ ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মেলান্দহ উপজেলা পূর্ব বাঘডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জমি রক্ষা কমিটির আহ্বায়ক আলহাজ শাহ আলীর উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সুরুজ্জামান মাস্টার। বক্তব্য রাখেন লিয়াকত আলী, মো. সাত্তার, আব্দুল মজিদ, আবু তাহের, আব্দুল জব্বার, আমজাদ হোসেন, কামাল মন্ডল, সাজু মোল্লা ও গোলাম কিবরিয়ায় মমিনসহ স্থানীয়রা। বক্তারা বলেন, সরকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিশ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ে রূপান্তর করেছে। এ বিশ্ববিদ্যালয়ের নামে নির্দিষ্ট স্থানে জমি অধিগ্রহণ না করে পার্শ্ববর্তী বাঘাডোবা ও বুরুঙ্গা মৌজার ৫শ' একর ভূমি অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এসব এলাকায় প্রায় ২ হাজার পরিবার বাস করার পাশাপশি ২টি অটো রাইস মিল, ৩টি বয়লার, ২টি ঈদগাহ মাঠ, ৪টি মসজিদ ও ১টি কবরস্থান রয়েছেন বলেও জানান বক্তারা। এসব জমি অধিগ্রহণ না করে নির্দিষ্ট জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তারা। এর আগে ২১ জানুয়ারি ভূমি অফিসের কর্মকর্তারা মাপজোখ করতে পারলেও পরদিন এলাকাবাসীর বাধার মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়। ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে ২৩ জানুয়ারি একটি ঝাড়ু মিছিলও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে ২০০০ সালে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজ। ২০১৭ সালের ২৫ মে এটিকে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের নীতিগত সম্মতি দেয় সরকার। পরবর্তীতে ২০১৭ সালের ২০ নভেম্বর 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' বিল জাতীয় সংসদে পাস হয়।
6
কার্লোস ব্রাথওয়েটের কথা মনে আছে? ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বেন স্টোকসকে চার বলে চার ছক্কা মেরে অবিশ্বাস্যভাবে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।ওই বিস্ময়টা আর ধরে রাখতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার। জাতীয় দল থেকে ছিটকে গেছেন প্রায় তিন বছর আগে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁকে শেষবার দেখা গেছে সাত মাস আগে। প্রায় হারিয়ে যাওয়া ব্রাথওয়েট এখন পাড়া-মহল্লায় 'খ্যাপ' খেলছেন।সেখানেও নিজেকে হারিয়ে খুঁজছেন ব্রাথওয়েট। গতকাল বার্মিংহাম জেলা ক্রিকেটে নোল অ্যান্ড ডোরিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গিয়ে 'গোল্ডেন ডাকে'র দুঃস্মৃতির অভিজ্ঞতা হয়েছে তাঁর। ৫০ ওভারের ওই ম্যাচের প্রথম বলে আউট হন তিনি। ৩৩ বছর বয়সী তারকার দিন শেষ হয়েছে আরেকটি বাজে অভিজ্ঞতায়। চুরি হয়ে গেছে তাঁর গাড়ি।চোটে জর্জর ব্রাথওয়েট ছয় মাস পর মাঠে ফিরেছেন এই ম্যাচ দিয়েই। বোলিংয়ে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু ব্যাট হাতে দলের প্রয়োজনের মুহূর্তে রান পাননি। উইকেট বিলিয়েছেন প্রথম বলেই। দলের অবস্থাও তাঁর মতোই। নোল অ্যান্ড ডোরিজ হেরে গেছে ১২ রানে। এরপরই ঘটেছে গাড়ি চুরির ঘটনা।এ নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাথওয়েট লিখেছেন, 'গতকাল (রোববার) কী একটা দিন কাটল। চোট কাটিয়ে ছয় মাস পর মাঠে ফিরে বোলিং করলাম। প্রথম বলে ডাক মারলাম। এরপর গাড়িটা চুরি হলো। কিন্তু তুমি কি জানো, আজকের সকালটিও আলো ঝলমলে। সূর্য কিরণ দিচ্ছে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ। ইস্টার সানডের শুভেচ্ছা।'
12
মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে রাশিয়ার নিকট থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে মস্কোর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভারত। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানিয়েছে। পাশাপাশি ভারতের এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্সেও মস্কো ও নয়াদিল্লির মাঝে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়ে উল্লেখ করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভারত সফরে দিল্লি পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বাসভবনে বৈঠক করেন পুতিন। এদিন প্রতিরক্ষা-সহ বেশ কয়েকটি বিষয়েিউভয় দেশের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়। শুক্রবার রাজধানীর হায়দরাবাদ হাউসে রাশিয়ার সাথে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি স্বাক্ষর হয়। রাশিয়ার সাথে নয়াদিল্লির এই ধরনের সামরিক চুক্তি ট্রাম্প প্রশাসনকে নিঃসন্দেহে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। এর আগে রাশিয়ার সাথে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি করলে ভারতকে পরিণাম ভোগ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে নয়াদিল্লিকে ছাড় দেয়া হবে না বলে আগেই সতর্ক করে ট্রাম্প প্রশাসন। কিন্তু মার্কি যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা করে প্রেসিডেন্ট পুতিনের রাশিয়ার সাথে ৫০০ কোটি মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তি করল নয়াদিল্লি। এখন রুশ সমরাস্ত্র কেনায় ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে ভারতকে। এনডিটিভি জানিয়েছে, আগে থেকেই রাশিয়ার এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর ছিল নয়াদিল্লির। অবশ্য এখন চুক্তি স্বাক্ষরিত হলেও পুরো ক্ষেপণাস্ত্র হাতে আসতে দুই বছরের মতো সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন ভারতের বিমান বাহিনী প্রধান বি এস ধানোয়া। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের এবারের ভারত সফরের উপর কড়া নজর রেখেছে আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের সাথে নয়াদিল্লির ঘনিষ্ঠতা বাড়লেও চলতি বছর বেশ কয়েকবার পুতিনের সাথে সাক্ষাৎ বা বৈঠক করে মস্কোর সাথে নয়াদিল্লির পুরোনো সম্পর্ক মজবুত করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। আর সেই সম্পর্কোন্নয়নের অংশ হিসেবেই এ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সম্ভব হল। এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও মস্কো ও নয়াদিল্লির মাঝে ২০টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট পুতিন ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, শিল্প-বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্তুরোভ। বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ৭ লোককল্যাণ মার্গে বৈঠক করেন পুতিন। পরে সেখানেই নৈশভোজের টেবিলে একান্তে কথাবার্তা বলেন এই দুই নেতা। রাশিয়ার নোভোসিবিরস্ক শহরে ভারতীয় মনিটরিং স্টেশন তৈরি করা হবে বলেও জানানো হয়। নয়াদিল্লির কূটনীতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, বেশ কয়েকটি কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি ভারতের জন্য জরুরি ছিল। চীন ও পাকিস্তানকে মোকাবেলায় এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে থাকা জরুরি। সম্প্রতি চীনও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনেছে। গত কয়েক বছরে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বাড়িয়েছেন মোদি। এ বছরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে ভারতের পূর্ণ সদস্য হওয়ার পেছনেও সহযোগিতা ছিল রাশিয়ার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে ভারতের দীর্ঘদিনের দাবীকেও সমর্থন করে আসছে দেশটি।
3
খুলনায় একটি আবাসিক হোটেলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একইসঙ্গে অভিযুক্তকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। খুলনা থানার ওসি হাসান আল মামুন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তারা হোটেল সুন্দরবন পরিদর্শন এবং হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এছাড়া ধর্ষণের শিকার নারীর সঙ্গেও কথা বলা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলে এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সেদিন রাত পৌনে তিনটায় ডিবি'র সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম রুমে ঢুকে মেয়ের সামনে ওই নারীকে ধর্ষণ করেন। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশে লোকজন হোটেলের নিচে প্রধান ফটকে তালা দিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়। পরে এ ঘটনায় খুলনা সদর থানার দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। বিডি-প্রতিদিন/শফিক
6
শিরোনাম কি ভুল মনে হচ্ছে? শিরোনামে এতগুলো কেন দেখলে তা মনে হওয়া অস্বাভাবিক নয়। তবে পাঠক, আপনাদের নিশ্চিত করছি, শিরোনাম ভুল হয়নি। কয়টা কেন দেওয়া হয়েছে, তা একটু গুনে নিন। হ্যাঁ, আমাদের লেখা এই পাঁচটি কেন নিয়েই। সমস্যা সমাধানের এক বিশেষ পদ্ধতি এটি। ইংরেজিতে এই বিশেষ পদ্ধতিকে বলে 'ফাইভ হোয়াইস টেকনিক'। জাপানে এই পদ্ধতির জন্ম। টয়োটা কোম্পানির নাম কে না শুনেছে! এ দেশে এই কোম্পানি মূলত পরিচিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে। এই টয়োটা ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রতিষ্ঠাতা ছিলেন সাকিচি তোয়োদা। ফাইভ হোয়াইস টেকনিকের প্রবক্তা সাকিচি। ১৯৩০-এর দশকে এ পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। টয়োটা ইন্ডাস্ট্রির উৎপাদনব্যবস্থার অনেক সমস্যা সমাধানে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছিল। ১৯৭০-এর দশকে ফাইভ হোয়াইস টেকনিক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এখনো এই পদ্ধতি টয়োটা কোম্পানি ব্যবহার করে থাকে। ১৯৫০-এর দশকে টয়োটা কোম্পানির উৎপাদনব্যবস্থা নিখুঁতভাবে গড়ে তোলার কারিগর ছিলেন তাইচি এইচিনো। এ নিয়ে টয়োটা প্রোডাকশন সিস্টেম: বিয়ন্ড লার্জ-স্কেল প্রোডাকশন নামে একটি বইও লিখেছিলেন তাইচি। বইটিতে ফাইভ হোয়াইস টেকনিক নিয়ে বিস্তারিত লেখা হয়েছে। তাইচি বলেছেন, টয়োটার উৎপাদনব্যবস্থায় কোনো সমস্যা দেখা দিলে তার মূল কারণ বের করে আনতে ব্যবহার করা হয় এই পদ্ধতি। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর মাধ্যমে যেকোনো সমস্যার মূল চিহ্নিত করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি সমস্যার কিছু উপসর্গ আছে। সমস্যার মূল কারণ খুঁজে বের করার পথে এগুলো বাধা হয়ে দাঁড়ায়। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো পাঁচটি প্রশ্ন করে এসব উপসর্গগুলোকে আলাদা করা সম্ভব। পাঁচবার কেন প্রশ্ন করে যেমন মূল সমস্যা পাওয়া যায়, তেমনি মেলে সত্যিকারের সমাধান। ফাইভ হোয়াইস টেকনিক ব্যবহার করার জন্য প্রথমে পুরো কর্মী দল নিয়ে আলোচনায় বসে দলনেতা নির্বাচন করে নিতে হবে। এরপর বর্তমানে যে সমস্যাটি চোখের সামনে দেখা যাচ্ছে, সেটি কেন হচ্ছে সেই প্রশ্ন তুলতে হবে। যে উত্তরটি পাওয়া যাবে, তার বিপরীতে আবার জিজ্ঞেস করতে হবে-কেন? এভাবে মোট পাঁচবার কেন প্রশ্নটি উঠবে। সবশেষে পাওয়া যাবে সমস্যার প্রধান কারণটি। তখন সমাধান নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক, আপনার একটি ছাপাখানা আছে। সেখান থেকে সরবরাহ করা ছাপা হওয়া পণ্যের দাম দিতে ক্রেতারা অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ এটি প্রাথমিক সমস্যা। ফাইভ হোয়াইস টেকনিকে এবার প্রশ্ন করা হবে-কেন অস্বীকৃতি জানিয়েছে ক্রেতারা? উত্তর এল-নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা হয়নি। পণ্য সরবরাহে দেরি হচ্ছে কেন? উত্তর এল, ছাপা হতে দেরি হয়েছে। আবার প্রশ্ন, ছাপা হতে দেরি কেন? কারণ, ছাপানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ কালির অভাব ছিল। কালির অভাব হলো কেন? কারণ, শেষ মুহূর্তে আরও কার্যাদেশ আসায়, ছাপতে হয়েছে বেশি এবং কালিতে টান পড়েছিল। আবার প্রশ্ন করতে হবে, কেন কালিতে টান পড়ল? উত্তর, ছাপাখানায় পর্যাপ্ত কালির মজুত ছিল না। সুতরাং মূল সমস্যা হলো, পর্যাপ্ত কালির অভাব। যদি কালির মজুত পর্যাপ্ত থাকত, তবে আর পণ্য সরবরাহে দেরি হতো না। কারণ, কালির অভাবে ছাপা বন্ধ রাখতে হতো না। অবশ্য দ্বিতীয় বা তৃতীয় কেন-এর একাধিক উত্তরও পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে ওই শাখাতেও আলাদাভাবে ফাইভ হোয়াইস টেকনিক ব্যবহার করতে হবে। এভাবে সমস্যার একটি মূল কারণ চিহ্নিত হবে। এরপর তার সমাধান করলে স্বয়ংক্রিয়ভাবে বাকি সমস্যাগুলোও মিটে যাবে। ফাইভ হোয়াইস টেকনিকের কিছু সীমাবদ্ধতাও আছে। কোনো কোনো বিশ্লেষকেরা বলেন, এই পদ্ধতিতে নিম্ন পর্যায়ের অনেক সমস্যা চোখের আড়ালে থেকে যেতে পারে। আর এই পদ্ধতি ব্যবহার করা হয় হাতের কাছে থাকা বর্তমান তথ্য-উপাত্তের ভিত্তিতে। ফলে আগের প্রয়োজনীয় তথ্য কাজে লাগানো কঠিন হয়। আর যদি সঠিক প্রশ্ন নির্বাচনে ভুল হয়, তবে তা অনুসন্ধানকারীদের বিপদেও ফেলতে পারে। তবে এরপরও বিশ্বব্যাপী ফাইভ হোয়াইস টেকনিকের গ্রহণযোগ্যতা কমে যায়নি। সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি একটি স্বীকৃত পদ্ধতি। টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানই এই পদ্ধতিতে উঠেছে সাফল্যের শীর্ষে। তথ্যসূত্র: এডিবি ডট অরগ, রিলায়েবল প্ল্যান্ট, মাইন্ডটুলস ও বাফার ডট কম
0
বৃহস্পতিবার পাকিস্তানের ডাকে আয়োজিত আফগানিস্তান বিষয়ক 'ট্রোইকা' বৈঠকে যোগ দেবে চীন। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরাও উপস্থিত থাকবেন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের কথা জানায়। ইসলামাবাদ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ ইউসুফ বৃহস্পতিবার 'ট্রোইকা প্লাস' বৈঠকে সভাপতিত্ব করবেন। এদিকে ২৪ ঘণ্টা আগেই ভারতের ডাকা আফগানিস্তান বিষয়ক বৈঠকে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল চীন। আর এখন পাকিস্তানের ডাকা বৈঠকে যোগ দিতে চলেছে চীন। এদিকে ইসলামাবাদের বৈঠকে অংশ নেবেন তালেবান সরকারের কার্যকারী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান আফগানিস্তানের দখল নেয়ার পর এই প্রথম কোনো তালেবান মন্ত্রী ইসলামাবাদে পা রাখলেন। এদিকে আজকের বৈঠকে যোগ দেয়ার প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন বলেন, 'বর্ধিত ট্রোইকা বৈঠকের আয়োজনে চীন পাকিস্তানকে সমর্থন করে। আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য বিশ্বে ঐকমত্য গড়ে তোলার জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।' জানানো হয়, আফগানিস্তানে নিয়োযিত চীনের বিশেষ দূত এই বৈঠকে অংশ নেবেন। এর আগে ভারতের ডাকা আফগানবিষয়ক বৈঠক এড়িয়ে যাওয়া ক্ষেত্রে সাফাই দিতে গিয়ে চীন জানিয়েছিল, বৈঠকে যোগ দেয়ার মতো সময় তাদের হাতে নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, সিডিউলের সমস্যার কারণে চীন এই সভায় উপস্থিত থাকতে পারবে না।সূত্র : হিন্দুস্তান টাইমস
3
চলনবিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে ব্যতিক্রর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে একটি শীতবস্ত্র। শুক্রবার ভোরে কনকনে শীত উপেক্ষা করে পাখি শিকারীদের খোঁজে চলনবিলের কলম, কালিনগর, নুরপুর, নিংগইন, ভাগনাগরকান্দি, শাহবাজপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাখি রক্ষায় ৫টি পয়েন্টে লিফলেট বিতরণ ওপথসভা করেন পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে শীতবস্ত্র দেওয়ার ঘোষণা দেয়া হয়। পথসভায় বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষকআব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশকর্মী হাসান ইমাম, সাংবাদিক কুরবান আলী প্রমুখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, বিশাল আয়তনের চলনবিলে পাখি শিকার রোধে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, পথসভাসহ বিভিন্ন সচেতনতাকর্মসূচি পালন করা হচ্ছে।
6
ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত বিষয়ে নিউজ সংগ্রহ করে নিজ বাসায় ফেরার সময় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরেরজেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের দুরামারী নামক স্থানে সদর থানার টহল পুলিশ সাংবাদিক লিটুকে আটকিয়ে কিছু বলার আগেই মারধর ও গ্রেফতারের চেষ্টা করে। তিনি আরও বলেন, পরবর্তীতে আমি আমার পরিচয় দেওয়ার পরেও এ এস আই রাব্বি ক্ষিপ্ত হয়ে বলে সাংবাদিক হলে আরও বেশি করে পেটাও। আমি কোনরকমভাবে ওসিকে ফোন করলে আমাকে ছেড়ে দেয় সেই এ এস আই। তারপর আমি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অবশ্যই পরে গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দেন। বিষয়টি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরকে অবগত করার জন্য মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কারুজ্জামানকে এ বিষয়ে অবগত করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি অমানবিক বলে জানান। বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন তিনি। বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
6
বাজারের চারটি ছাউনির মধ্যে দুটি সম্পূর্ণ দখল হয়ে গেছে। এখানে কাঠনির্মিত ৯টি দোকান তৈরি করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অন্যতম বড় বাজার নিয়ামতপুর ইউনিয়নের নগরচাপরাইল। এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে চারটি টিনের ছাউনি নির্মাণ করা হয়েছিল। এসব ছাউনি এখন প্রভাবশালীরা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ছাউনির নিচে স্থাপন করা হচ্ছে কাঠনির্মিত আলাদা দোকান। এতে ভোগান্তিতে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন তাঁদের বসতে হচ্ছে বাইরে খোলা জায়গায়। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বাজারের চারটি ছাউনির মধ্যে দুটি সম্পূর্ণ দখল হয়ে গেছে। এখানে কাঠ দিয়ে তৈরি ৯টি দোকান তৈরি করা হয়েছে। অন্য দুটিতে সবজি আর মাছের দোকান বসে। যাঁরা ছাউনির মধ্যে দোকান করেছেন, তাঁরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। নগরচাপরাইল বাজারে ৮৬ শতক সরকারি জমি রয়েছে। এ ছাড়া ১৬ শতক পরিত্যক্ত ডোবাও আছে। আর সরকারি জমির পাশ দিয়ে ব্যক্তিমালিকানা জমিতে অসংখ্য দোকান গড়ে উঠেছে। এই বাজারে পাঁচ শতাধিক স্থায়ী দোকান রয়েছে। সপ্তাহের রোববার ও বুধবার এখানে সাপ্তাহিক বাজার বসে। সপ্তাহের এই দুই দিন আরও তিন শতাধিক ক্ষুদ্র দোকানি তাঁদের দোকান সাজিয়ে বসেন, যাঁরা খোলা জায়গায় রাস্তার ওপর বসে ব্যবসা করেন। ওই দিন বাজারে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কারণে। সরেজমিনে দেখা যায়, ক্ষুদ্র ববসায়ীদের জন্য নির্ধারিত সরকারি ছাউনির মধ্যে একাধিক দোকান। প্রভাবশালী ব্যবসায়ীরা এসব দোকান গড়ে তুলেছেন। ছাউনির মধ্যে মুদিদোকান তৈরি করেছেন অনুপমপুর গ্রামের মোক্তার আলী। তাঁর দাবি, এখন আর কেউ ছাউনিতে বসতে চান না। খোলা জায়গায় বসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা ভালো হয়। ইতিপূর্বে ছাউনিতে ব্যবসা করতেন এমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, তাঁদের জন্য সরকার ছাউনি নির্মাণ দিয়েছে। এসবের দখলে রয়েছেন প্রভাবশালীরা। আর তাঁরা আছেন রাস্তার ধারে খোলা আকাশের নিচে। এভাবে ব্যবসা করতে তাঁদের কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই। ওই এলাকার বাসিন্দা শামিম আহম্মেদ বলেন, ছাউনিতে বসতে না পেরে ক্ষুদ্র ব্যবসায়ীরা নগরচাপরাইল বাজারের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে চলে যাওয়া রাস্তার ওপর পসরা সাজিয়ে বসেন। এতে ওই দিন প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ বলেন, তিনি খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।
6
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে আয়শা আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁও আষাঢ়ীয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। তাদের তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। এরা হলো শিখা আক্তার, তার পাঁচ বছরের মেয়ে আয়েশা ও পাঁচ মাস বয়সি ছেলে সুফিয়ান। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চাচা মোবারক হোসেন। তিনি জানান, শিশুদের বাবা আওলাদ হোসেন ড্রেজার ব্যবসায়ী আর মা শিখা গৃহিণী। দীর্ঘদিন ধরে শিখার মানসিক সমস্যা ছিলো। আজ যখন আওলাদ হোসেন বাসার বাইরে ছিল তখন শিখা বাসায় থাকা কীটনাশক দুই বাচ্চাকে জোর করে খাইয়ে দেয়। এরপর নিজেও সেই কীটনাশক পান করে। পর তাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে চিকিৎসরা তাদেরকে পাঠিয়ে দেয় ঢাকা মেডিকেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বেলা পৌনে একটার দিকে দুই শিশু সন্তান এবং তাদের মাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ৩জনকেই স্টোমাক ওয়াশ করান। পরবর্তীতে তাদেরকে মিডফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়েছে।
6
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বুধবার বিকেল ৪টার দিকে তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেমের ছেলে বোরহান(৪০) এর বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এতে ওই বাড়িতে একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজন অপরিচিত ব্যক্তি মারা যায়। বোমা বিস্ফোরণে বোরহানের ডান পায়ের অর্ধেক উড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনার পরপর জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া র্যাবের একটি দল সেখানে পৌঁছেছেন। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম জানান, এই ঘটনায় বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। সেনা বাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিটের সহায়তায় পুরো বাড়ির প্রতিটি ঘর তল্যাশি চালানো হবে। কিসের বা কি ধরণের বিস্ফোরণ হয়েছে তা বোমা ডিস্পোজাল ইউনিট পরীক্ষার পর জানা যাবে বলে তিনি সংবাদকর্মীদের জানান।
6
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কাশ্মীর সংকট দক্ষিণ এশিয়া তথা সারাবিশ্বের জন্য হুমকি। বাংলাদেশ সরকার ও জনগণের উচিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানো। জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাশ্মীর সংকটের সমাধান করতে হবে। বৃহস্পতিবার 'কাশ্মীর সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতা' শীর্ষক একটি ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি এ ওয়েবিনারের আয়োজন করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কাশ্মীরের জনগণের প্রতি বঙ্গবন্ধুর সমর্থনের বিষয় মনে করিয়ে দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কাশ্মীরিদের বিশেষ স্বায়ত্তশাসন (আর্টিকেল-৩৭০) রদ করে ভারত এ অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ভারত সরকারকে কাশ্মীরের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। ওয়েবিনারে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতকে অসাম্প্রদায়িক চেতনায় গণতন্ত্র চর্চার আহ্বান জানান। বাংলাদেশের সংবিধানের আলোকে কাশ্মীরের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর পাশে দেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার আহ্বানও জানান তিনি। ওয়েবিনারে অংশ নেওয়া বক্তারা বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এ জনপদকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ওয়েবিনারে আলোচক হিসেবে অংশ নেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সাবেক কূটনীতিক সাকিব আলী, নিরাপত্তা বিশ্নেষক কর্নেল (অব.) আশরাফ আল দ্বীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাইফুদ্দীন আহমেদ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান ড. সাজ্জাদুল হক।
9
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া শামিমা বেগম জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক ছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে নাগরিকত্ব বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে তার পক্ষে লড়তে আইনি সহযোগিতা মঞ্জুর করা হয়েছে। ডেইলি মেইলের অনুসন্ধানে জানা গেছে, শামিমা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আবেদন করা না হলেও নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে আইনি সহযোগিতা দেওয়ার বিষয়টি মঞ্জুর করা হয়েছে। এদিকে নাগরিকত্ব বাতিল হওয়া একজন জিহাদির জন্য যুক্তরাজ্যের করদাতাদের অর্থ ব্যয় করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কয়েকজন ব্রিটিশ এমপি। তারা এটাকে 'ন্যক্কারজনক' ও 'হাস্যকর' বলে বর্ণনা করেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
3
ট্রাফিক সপ্তাহ চলার মধ্যেই মঙ্গলবার সকালে সু-প্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে সু-প্রভাত বাস রাস্তায় না চালাতে। আমি বলতে চাই, রাজধানী ঢাকার কোনো রুটেই সু-প্রভাত বাস চলবে না। আমি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলেছি, সু-প্রভাতের লাইসেন্স বাতিল করতে হবে। সেই সঙ্গে চেকিং-কন্ট্রাক্ট সিস্টেম বাতিল করতে হবে। মঙ্গলবার রাজধানীর নর্দ্দা এলাকায় দুর্ঘটনাস্থলে গিয়ে এসব কথা বলেন মেয়র। এ সময় বিইউপির শিক্ষার্থীরা মেয়রের সঙ্গে কথা বলেন ও লিখিতভাবে তাদের দাবি পেশ করেন। পরে নিহত আবরার আহমেদ চৌধুরীর নামে দুর্ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে মেয়র বলেন, আগামী দুই কিংবা সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই জায়গায় আবরার চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ করে দেব। আপনারা আমাকে একটু সময় দেন। এ ঘটনায় আপনাদের মধ্য থেকে দুই থেকে পাঁচজনকে নিয়ে আমরা একটি কমিটি গঠন করব। আপনাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করব। আতিকুল ইসলাম বলেন, আমি পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নির্দিষ্ট স্থানে বাস থামানোর জন্য পার্কিং করে দেব। এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে বাসের মালিকদের সংযুক্ত করা হবে, এছাড়া সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। এ কাজটি আমরা দ্রুত করব। তিনি আরও বলেন, সড়কসংশ্লিষ্ট যতগুলো সমস্যা রয়েছে সেগুলো সমাধানে তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা একটি একটি করে সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করব। বাসচালকের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, চালকের বিচার করতেই হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ বিচার হবে। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হন। দুর্ঘটনার পর থেকেই সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই রুটের উভয় দিক থেকে আসা যানবাহন রাধানীর কুড়িল মোড় থেকে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
6
জমির বিরোধে সহিংসতা ও নিহতের সংখ্যা বাড়ছে। মানুষের জীবন, জীবিকা ও পরিবার বিপন্ন হচ্ছে। শিকার নারী-শিশুও।সূত্র: সিজিএস প্রতিবেশী নুরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল কৃষক আলী আকবরের। নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমির গাছ থেকে ডাব পাড়তে গেলে আলী আকবর বাধা দেন। একপর্যায়ে নুরুল, তাঁর ছেলে জসিমসহ কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে আলী আকবর মারা যান। ঘটনাটি ২০১৮ সালের ৭ সেপ্টেম্বরের। আলী আকবর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট গ্রামের বাসিন্দা। এ ঘটনায় করা হত্যা মামলায় ১৬ ফেব্রুয়ারি নুরুল ইসলাম, জসিমসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আরও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জমি নিয়ে বিরোধ থেকে এমন সহিংসতার খবর প্রায়ই সংবাদমাধ্যমে আসে। দেশে জমিসংক্রান্ত সহিংসতা ও মানুষের নিরাপত্তার ওপর তার প্রভাব এবং জমির মালিকানার ক্ষেত্রে নারীর বঞ্চনার চিত্র উঠে এসেছে বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) করা তিনটি গবেষণা প্রতিবেদনে। এতে দেখা যায়, দেশে জমি নিয়ে বিরোধে সহিংসতা, প্রাণহানি, আহত মানুষের সংখ্যা ও মামলা বাড়ছে। জমি নিয়ে বিরোধ ও সহিংসতা কীভাবে জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলে, সেই বিষয়টিও সিজিএসের গবেষণায় এসেছে। গবেষকেরা বলছেন, জমিসংক্রান্ত বিরোধ থেকে হামলা, খুন, মামলা, সম্পত্তি ধ্বংস, দখল, অপহরণ, জিম্মি করা ও যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। দেশের প্রায় ৫০ লাখ পরিবার সরাসরি জমিসংক্রান্ত বিরোধের মধ্যে রয়েছে। এ ছাড়া ৬ দশমিক ৬ শতাংশ পরিবার ভবিষ্যতে জমি নিয়ে বিরোধের আশঙ্কায় রয়েছে। আদালতে জমিসংক্রান্ত প্রায় ১৪ লাখ মামলা অমীমাংসিত। সিজিএসের 'বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও জমি নিয়ে সহিংসতা বেড়ে যাওয়ায় ভূমিসম্পদের ঘাটতি' শীর্ষক প্রতিবেদনে জমি নিয়ে বিরোধ ও সহিংসতার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি উঠে এসেছে। তাতে বলা হয়েছে, নদীভাঙন ও উপকূলে লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে আবাদি জমি সীমিত হয়ে আসছে। অনেকে জমি নিয়ে বিরোধে জড়াচ্ছেন। সহিংসতা বাড়ছে উপকূল ও নদীভাঙনপ্রবণ এলাকায়। 'জমিসংক্রান্ত সহিংসতার লৈঙ্গিক রূপ ও জমির মালিকানায় নারীর বঞ্চনা' শীর্ষক প্রতিবেদনে জমি নিয়ে বিরোধে নারী ও শিশুর জীবনে প্রভাবের বিষয়টি উঠে এসেছে। তাতে দেখা যাচ্ছে, জমির বিরোধের কারণে সহিংসতা ও মামলার শিকার হচ্ছেন নারীরা। জমিতে মালিকানা কম থাকা সত্ত্বেও নারীরা জমির জন্য পরিবারের সদস্য ও প্রতিবেশীর লক্ষ্যবস্তু হন। জমির বিরোধে যৌন নির্যাতনের শিকার হতে হয় নারীদের। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, 'এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ভূমিসংক্রান্ত সহিংসতা অনেক বেশি। আর সেটা দিন দিন বাড়ছেও। আমরা কখনোই বলব না যে ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারী সততা মেনে কাজ করেন। তবে ভূমিসংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।' পত্রিকায় প্রকাশিত খবর বিশ্লেষণ করে সিজিএসের গবেষণা বলছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে জমির বিরোধে ২ হাজার ৬৯৭টি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয় ২০২০ সালে, ৬৩৩টি। আগের বছর সংখ্যাটি ছিল ৪৯১। করোনাকালে কেন সহিংসতা বাড়ল, জানতে চাইলে বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রথম আলোকে বলেন, করোনার কারণে গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল ছিল। জমি নিয়ে বিরোধের জেরে সহিংসতা বাড়ার পেছনে সেটিও একটি কারণ হতে পারে। সিজিএসের গবেষণায় বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২০-এ ছয় বছরে দেশে মোট ২০ হাজার ৪৬৬টি খুনের ঘটনা ঘটেছে। এর প্রতি ১৭টি খুনের একটির নেপথ্যে ছিল জমিসংক্রান্ত বিরোধ। এ ছাড়া একই সময়ে মোট ২৮ হাজার ৯৭১টি হামলার ঘটনা ঘটে। প্রতি ২০টি হামলার একটি হয় জমি নিয়ে বিরোধের জেরে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত জমি নিয়ে বিরোধে সহিংসতায় নিহত হন ১ হাজার ২১০ জন। আহত হন ১৪ হাজার ১৫৬ জন। এর পাশাপাশি লাঞ্ছিত করা, সম্পত্তি ধ্বংস, মারামারি, যৌন নিপীড়ন ও অপহরণের মতো সহিংসতাও ছিল। সংঘর্ষের ঘটনা মূলত ঘটে প্রতিবেশী, আত্মীয়স্বজন, পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। সিজিএসের গবেষণায় বলা হয়েছে, জমি নিয়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক, অর্থনৈতিক ও মানসিক সুস্থতাও হুমকি হয়ে দাঁড়ায়। এতে করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। উদ্বিগ্ন মানুষজনের জীবন ও জীবিকায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। যেমন লক্ষ্মীপুরের কৃষক আলী আকবর হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির চারজনই একই পরিবারের। এর মধ্যে জসিম ও তৌহিদুর দুই ভাই। তাঁদের বাবা নুরুল ইসলাম এবং বোনজামাই সফিকুর রহমানেরও হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয়েছে। জসীমের স্ত্রী উম্মে হাবিবাও এই মামলার আসামি ছিলেন। ১৬ ফেব্রুয়ারি খালাস পেয়ে ছয় বছরের সন্তানসহ বাবার বাড়িতে চলে গেছেন তিনি। বাঁশের বেড়া-টিনের ছাউনির ঘরে আছেন শুধু বৃদ্ধ মা ছমিরা বেগম। স্বামী, দুই সন্তান, মেয়েজামাইসহ একসঙ্গে পরিবারের চার সদস্যের মৃত্যুদণ্ডে একা বাড়িতে করুণ ও নিঃসঙ্গ দিন কাটছে তাঁর। জমিসংক্রান্ত সহিংসতার সংবাদ বিশ্লেষণ করে সিজিএসের গবেষকেরা দেখেছেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ে সহিংসতায় ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। এর পরে রয়েছে হবিগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, সুনামগঞ্জ, ঢাকা, সিলেট ও বগুড়া। এসব জেলার প্রতিটিতে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপড়া গ্রামে গত বছরের ১০ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নিহত হন। ৪৫ বছর আগে জমি নিয়ে এমন বিরোধ থেকেই তাঁদের দুজন পূর্বপুরুষ প্রাণ হারিয়েছিলেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. আহমার উজ্জামান প্রথম আলোকে বলেন, চর অঞ্চলে এ ধরনের সহিংসতা বেশি হয়। পুলিশ সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে। অন্য জেলার তুলনায় জনসংখ্যা বেশি হলেও জমি নিয়ে সহিংসতায় ঢাকায় হত্যার ঘটনা কম। গবেষণায় বলা হয়েছে, অন্যান্য জেলার তুলনায় কৃষি ও জলবায়ুর ওপর ঢাকার নির্ভরশীলতা কম। এ কারণে জমি নিয়ে সহিংসতা ও মৃত্যু কম। জমি নিয়ে বিরোধের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। এ নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন গবেষকেরা। তাতে দেখা গেছে, ২০১৬ ও ২০২০ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। এ সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়ে। ২০২০ সালের জুনে দেশের এক-চতুর্থাংশের বেশি এলাকা বন্যায় প্লাবিত হয়। এতে ফসল নষ্ট, নদীভাঙন ও জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে। গবেষকেরা বলছেন, জমিসংক্রান্ত সহিংসতার পেছনে এসব বিষয়ও প্রভাব ফেলেছে। গবেষণায় দেখা যায়, পানির লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জমি নিয়ে সহিংসতা ও খুনের প্রবণতা অনেক বেশি। লবণাক্ততার মারাত্মক হুমকির মুখে রয়েছে পিরোজপুর ও বাগেরহাট জেলা। এ দুই জেলায় জমিজমাসংক্রান্ত সহিংসতার ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। ২০১৪ থেকে প্রতিবছর সহিংসতার মাত্রা বাড়তে দেখা যাচ্ছে। যশোর ও পটুয়াখালীর তুলনায় বাগেরহাট ও পিরোজপুরে সংখ্যাটা বেশি। বাগেরহাটে পানির লবণাক্ততার ঝুঁকি বেশি বলে সহিংসতা সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সহিংসতা বাড়ছে নদীভাঙনপ্রবণ অঞ্চলে। দেশে প্রধান নদী প্রায় ৩০০টি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীর উপকূলীয় এলাকাগুলো দেশের সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ এলাকা। এর মধ্যে ভাঙন বেশি সিরাজগঞ্জে। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত শুধু সিরাজগঞ্জ ও পাবনায় জমি নিয়ে দেড় শতাধিক সহিংসতার ঘটনা ঘটে। গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের জন্যই উদ্বেগের বিষয়। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের ওপর। চাষের জমি দিন দিন কমতে থাকায় মানুষ জমি পেতে যত লড়াই করছে, সহিংসতার ঘটনাও তত বাড়ছে। দেশে জমিসংক্রান্ত সহিংসতার ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে কথা হয় জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাতের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, নদীভাঙন হাজার বছরের প্রক্রিয়া। নদী ভাঙে, চর জেগে ওঠে। সেই চরের দখল নিয়ে মারামারিও হয়। জমি নিয়ে সহিংসতায় সরাসরি জলবায়ু পরিবর্তনকে দায়ী করা যায় না। তবে বায়ুমণ্ডল যত উষ্ণ হচ্ছে, মানুষ তত অসহিষ্ণু হয়ে উঠছে। সামাজিক অশান্তি বাড়ছে। নারীরা জমির জন্য পরিবারের সদস্য, স্থানীয় লোকজন এমনকি প্রতিবেশীর লক্ষ্যবস্তু হন। প্রতিপক্ষ পরিবারে জমির বিরোধ থেকে নারীদের ওপর হামলা, ধর্ষণ, যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটে। এ ছাড়া বয়স্ক ও বিধবা নারীরা সম্পত্তির জন্য ছেলে ও পরিবারের অন্য সদস্যদের দ্বারাও নির্যাতনের শিকার হন। ২০১৫ সালের ১৫ জুলাই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্কুলপড়ুয়া এক মেয়ে ও তার দাদি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ২০১৫ থেকে ২০২০ সালে জমির বিরোধ থেকে যৌন নির্যাতনের শিকার ১৫ নারীর মধ্যে চারটি শিশু বা স্কুলপড়ুয়া রয়েছে। পাঁচজন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। গবেষকেরা বলছেন, নারীরা গ্রামীণ কৃষিজমির মাত্র ৪ শতাংশের মালিক। ১০ শতাংশের কম নারীর সম্পত্তির নথিপত্রে তাঁর নাম আছে। নারীর নামে সম্পত্তি নিবন্ধন কর ফাঁকির একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া নারীরা সম্পত্তির উত্তরাধিকারী হলেও পুরুষের সমতুল্য নয়। অনেক ক্ষেত্রে দাবি করে না। এ ছাড়া অসচেতনতা বা কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে নারীকে অংশ ছাড়তে বাধ্য করা হয়। বেসরকারি সংস্থা 'নিজেরা করি'র সমন্বয়ক খুশী কবির প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত ঘটনায় মামলা হলে পুরুষেরা বাড়িছাড়া হন। জমি আগলে রাখেন নারীরা। এতেও নারীরা নির্যাতন ও সহিংসতার শিকার হন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জমিসংক্রান্ত বিরোধের বড় কারণ ব্যবস্থাপনার ঘাটতি ও দুর্নীতি। উত্তরাধিকারীরা জমির ভাগাভাগি নিয়ে বিরোধে জড়ান, যা মেটানোর কার্যকর ব্যবস্থার ঘাটতি আছে। জমির প্রচুর জাল দলিল হয়। রেকর্ডে ভুল হয়, একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয়। বিরোধ তৈরি হয় সীমানা নির্ধারণ নিয়েও। সার্বিকভাবে দুর্বল ব্যবস্থাপনাই বিরোধ ও মামলার কারণ। সিজিএসের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, দেশে জমি নিয়ে বিরোধের জেরে সহিংসতা কমাতে সামাজিক নজরদারির পাশাপাশি রাষ্ট্রকেও বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। [প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রতিনিধি, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর]
6