text
stringlengths
1
58.1k
label
int64
0
12
বরিশাল বিএনপিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ মাস হলো। কিন্তু এরপরও দলে অসন্তোষ আর ক্ষোভ থামছে না। ঘরে-বাইরে নেতা-কর্মীদের মধ্যে এ অসন্তোষের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে নগর বিএনপিতে। দলটির আহ্বায়ক কমিটির অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা দলে মূল্যায়ন ও সাংগঠনিক খবর পাচ্ছেন না। অপর দিকে দলের পদবঞ্চিতরা মাঠ গরম রাখতে গত শুক্রবার ইফতারের আড়ালে নেতা-কর্মীদের নিয়ে তাঁদের অবস্থান জানান দিয়েছেন।নগর বিএনপির এমন দোদুল্যমান অবস্থায় ২১ এপ্রিল স্কাইপের মাধ্যমে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিনের সুযোগ নিতে সব পক্ষই আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।গত বছরের শেষ দিকে নগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে ছিটকে পড়েন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা। বঞ্চিতদের দাবি নতুন আহ্বায়ক কমিটিতে নিষ্ক্রিয়দের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। কিন্তু ত্যাগীরা স্থান পাননি। এসব কারণে পদবঞ্চিতরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া নানা সময়ে সভা, পথসভা ও ইফতার পার্টির মাধ্যমে সক্রিয় থাকছেন তাঁরা।জানতে চাইলে নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর বলেন, 'নতুন নেতৃত্ব আমাদের দাওয়াত দেয় না। তাই নেত্রীর রোগমুক্তি ও তারেক রহমানের মুক্তি কামনায় শুক্রবার নেতা-কর্মীদের নিয়ে ইফতার পার্টি করেছি। এটা স্ট্যান্ডবাজি নয়; সব শ্রেণির নেতা-কর্মী এসেছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে দুঃসময়ের নেতারা বাদ পড়েছেন। অথচ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যাঁরা ব্যবসা-বাণিজ্য করতেন, তাঁদের পদ দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে কেন্দ্রে দুই দফায় অভিযোগ দিয়েছি।'এ প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, '২১ এপ্রিল নগর বিএনপির ইফতার পার্টি ও মতবিনিময় সভায় স্কাইপে কথা বলবেন তারেক রহমান। ওই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। তাঁরা বরিশাল ক্লাবে অথবা জিলা স্কুলমাঠে ইফতার পার্টি করবেন।'শুক্রবারের ইফতার পার্টি প্রসঙ্গে তিনি বলেন, 'তাঁরা সাবেক; তাঁরা দলের লোক নন। যাঁরা সংগঠনবিরোধী কাজ করছেন, তাঁরা এখনো তৎপর।' ওয়ার্ডের কর্মিসভা প্রসঙ্গে তিনি বলেন, 'আগামী দিনে কমিটি গঠনের উদ্দেশ্যে এই কর্মিসভা। কেননা তৃণমূলে নতুন নেতৃত্ব দরকার।'১৩ এপ্রিল আহ্বায়ক কমিটির সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে আমন্ত্রণ না জানানোয় সেখানে হুলুস্থুল বাধে। ওই সভায় ৪২ সদস্যের অর্ধেকও উপস্থিত ছিলেন না। এরপর থেকে বিএনপি নেতা বাবুলের নাম ব্যানার থেকে বাদ দেওয়ায় কখনো সভায় থাকছেন না তিনি। কখনো এসেই চলে যাচ্ছেন।তবে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, 'আমাকে কোনো সাংগঠনিক কার্যক্রমে ডাকে না, বলেও না।' নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির একাধিক ক্ষুব্ধ সদস্য বলেছেন, তাঁরা ২১ এপ্রিল তারেক রহমানকে তাঁদের অবমূল্যায়নের কথা তুলে ধরবেন।নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, 'আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে শামিল হওয়া উচিত। পরিবারের মতো এই আহ্বায়ক কমিটির কোনো সদস্য দায়িত্ব এড়াতে পারবেন না।'এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, 'মূল্যায়িত না হওয়ায় পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে। তবে কমিটির সবার অধিকার আছে সাংগঠনিক কার্যক্রম জানার।'
6
রাজধানীর পরীবাগে বিদ্যুতের সাব-স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত পৌনে নয়টার দিকে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। পৌনে ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, সাব-স্টেশনের আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এখনো কাজ করছে। আগুনে ক্ষয়ক্ষতি বা এর কারণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
6
বগুড়ায় ইলেক্ট্রনিকও প্রিন্ট মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে ফিস্টুলা রোগী শনাক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জুম মিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় ল্যাম্ব হাসপাতাল কর্তৃক আয়োজিত ইউএনএফপিএ বাংলাদেশ'র আর্থিক সহযোগিতায় বগুড়ায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ও সঞ্চালনের ভূমিকায় ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. গাওসুল আজম চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ল্যাম্ব হাসপাতালের ফিস্টুলা প্রজেক্টের প্রোগ্রাম ম্যানাজার মাহাতাব লিটন। পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে ফিস্টুলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ল্যাম্ব হাসপাতালের ডেপুটি প্রজেক্ট ম্যনাজার ডা. তাহারিমা হোসেন তন্নি। ডা. কানিজ ফাতেমা বলেন, এ সভার দুইটি উদ্দেশ্য। প্রথমত ফিস্টুলা রোগী চিহ্নিতকরণ, চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসন, অপরটি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার তিন মাসের একটি তথ্য জানান। সরকারিভাবে ১ হাজার ৩৫৯টি ডেলিভারি হয়েছে, তার মধ্যে হোম ডেলিভারি ৬৯১টি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি ৬৬৮টি। ভার্চুয়াল কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, এটিএন নিউজের বগুড়া ব্যুরো প্রধান চপল সাহা, বাংলা ভিশনের বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগ্রা, দৈনিক ইত্তেফাকের বগুড়ার স্টাফ রিপোর্টার মিলন রহমান, চ্যানেল আই প্রতিনিধি রউফ জালাল, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার হাফিজা সুলতানা বিনা, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার নাসিমা সুলতানা ছুটু, দৈনিক বনিক বার্তার এইচ আলিম ফিস্টুলা বিষয়ক উন্মুক্ত আলোচনায় অংশ নেন। বিডি প্রতিদিন/এমআই
6
চলতি মাসে বৃষ্টি হয়নি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। তবে আশপাশের বিভিন্ন জেলার বৃষ্টির পানি যমুনা নদী হয়ে তুরাগ নদে এসে পড়ে। ফলে এ বৃষ্টির পানি ও জোয়ারের কারণে কালিয়াকৈর উপজেলার আশপাশের নিচু এলাকার কৃষিজমি তলিয়ে যাচ্ছে। হঠাৎ পানি বাড়ায় ইতিমধ্যেই বিলের শতাধিক হেক্টর ধানখেত পানির নিচে।জানা গেছে, উপজেলার মকশ বিল, কালিয়াদহ বিল, রঘুনাথপুর, বোয়ালী বিল, চান পাত্রা, আলুয়া বিলসহ বিভিন্ন এলাকার প্রায় ১০০ হেক্টর জমির কাঁচা ও আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। গত দুই দিনে উপজেলার কালিয়াদহ বিল ও মকশ বিলের আশপাশের নিচু এলাকায় প্রায় আড়াই থেকে তিন হাত পানি বেড়েছে।পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ খেতের কাঁচা ও আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এতে বোরো ধান কাটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে ধান কাটার উপযোগী না হলেও কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। অসহায় কৃষকেরা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন।একদিকে জোয়ারের পানিতে জমির ধান নষ্ট হচ্ছে, অন্যদিকে ধানকাটা শ্রমিকের মজুরি জনপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা দিতে হচ্ছে। জরুরি ভিত্তিতে ধান কাটতে হবে-এমন পরিস্থিতি থেকেই বেড়েছে শ্রমিকের মজুরি। সব মিলিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার প্রায় ১০ হাজার ১৭৫ হেক্টরে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বীজ, সার ও কীটনাশক কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে।উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুরের রহিম মিয়া বলেন, 'এই জমিগুলোতে আমাদের মাত্র একটি ফসল অয়, তা-ও আবার জোয়ারের পানি আইয়া ডুবাইয়া গেল। এই সময় পানি আইব স্বপ্নেও ভাইবা দেহি নাই। সারা বছর কী কইরা যে চলমু বুছতাছি না।'মৌচাক ইউনিয়নের বাঁশতলী গ্রামের চাঁন মিয়া বলেন, 'আমার মোট চার বিঘা জমিতে ধান লাগাইছিলাম। এর মধ্যে দুই বিঘা জমির ধান পানিতে ডুইবা গেছে। কয় দিন আগেও কোনো পানি আছিল না, দুই দিনে আড়াই-তিন আত পানি বাড়ছে। এহন ধানের চিন্তায় রাইতে ঘুম আহে না। অনেক ট্যাকা লছ অইব, হের লাইগা কাচা ধানই কাইটা ফালাইতাছি।'চাঁন মিয়া আরও বলেন, 'হঠাৎ কইরা জোয়ারের পানি আইব, কোনো দিন চিন্তাও করি নাই। এমন কইরা এই সময় যে আমাগো এইহানে পানি আহে, আমার জীবনেও দেহি নাই। এই পানির লিগা আমার অনেক ক্ষতি অইয়া গেল।'কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলায় এবার ১০ হাজার ১৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে দেড় থেকে দুই হাজার হেক্টর জমি বিভিন্ন বিলের মধ্যে। কয়েক দিন ধরে তুরাগ নদ হয়ে জোয়ারের পানিতে ১০০ হেক্টরের বেশি জমির ধান ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। যাঁদের বেশি ক্ষতি হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
6
চলতি বছরের আগস্টে তালেবানের আগ্রাসনের মুখে পতন হয় আফগানিস্তানের সাবেক সরকার ও সেনাবাহিনীর। এ-সংক্রান্ত অনেক তথ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোপন করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এমন অভিযোগ এনেছে মার্কিন সরকারের নজরদারি প্রতিষ্ঠান স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর)। খবর রয়টার্সের। এসআইজিএআরের কর্মকর্তা জন সোপকো বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেন্টাগন যেসব তথ্য গোপন রেখেছে, সেগুলো প্রকাশ করা হলে, আগস্টে কী ঘটেছিল তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আফগান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ওই তথ্যগুলো প্রকাশের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সের কাছে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এমনটি করা হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, শনাক্তকরণ-সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য কিছু প্রতিবেদন সরকারি নথি থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছিল। এ ছাড়া মার্কিন সরকারের হয়ে কাজ করা আফগানিস্তানের বাসিন্দা ও প্রতিষ্ঠানগুলোর পরিচয় গোপন রাখার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে প্রতিবেদনগুলো আবার ফিরিয়ে আনার এখতিয়ার রয়েছে এসআইজিএআরের।গোপন করা ওই প্রতিবেদনগুলো নিয়ে এসআইজিএআর কর্মকর্তা জন সোপকো বলেন, তালেবানের কাবুল দখলের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সঙ্গে যোগাযোগ করে। সে সময় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী আফগানদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে কিছু প্রতিবেদন সাময়িকভাবে সরিয়ে ফেলতে বলা হয়। সোপকো অভিযোগ করেন, ওই প্রতিবেদনগুলো কোন ধরনের হুমকির কারণ হতে পারে, সে সম্পর্কে জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁকে অনলাইনে প্রতিবেদনগুলোর প্রকাশ নিষিদ্ধ করতে হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের অনুরোধগুলোর কয়েকটি খুবই 'অদ্ভুত' ছিল বলে উল্লেখ করেছেন জন সোপকো। এর মধ্যে একটি ছিল প্রতিবেদন থেকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নাম বাদ দেওয়া। এ নিয়ে পরে এক যাচাই-বাছাই শেষে মাত্র চারটি বিষয় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে দেখতে পায় এসআইজিএআর। আর বাকি তথ্যগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছিল। জন সোপকো বলেছেন, মার্কিন-সমর্থিত আফগান সরকার ও সামরিক বাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত করতে কংগ্রেস তাঁকে দায়িত্ব দিয়েছে। তিনি আরও জানান, ২০১৫ সাল থেকেই আফগানিস্তান-সংক্রান্ত বেশ কিছু তথ্য জনসমক্ষে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পেন্টাগন এবং এসবের বেশির ভাগই করা হয়েছে সাবেক গনি সরকারের অনুরোধে। সোপকো মনে করেন, আফগান নিরাপত্তা বাহিনী আদতেই একটি সত্যিকারের বাহিনী ছিল নাকি পুতুল বাহিনী, সেটি নির্ণয়ের জন্যই এসব তথ্য জানা প্রয়োজন।
3
চট্টগ্রামের শিকলবাহা ক্রসিং এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ বৃহস্পতিবার সকালে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ পুরান পল্লানপাড়ার চালক মো. জাহাঙ্গীর (২২) ও উখিয়া সীজারিঘোনা এলাকার হেলপার মো. আজিজুল হক (২৫)।র্যাব সূত্র জানা যায়, গোপন সংবাদের জানতে পারি একটি মাছ ভর্তি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ী যাওয়া হচ্ছে। এরই ভিত্তিতে আজ সকালে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামানোর চেষ্টা করা হয়। এ সময় কাভার্ড ভ্যানে থাকা চালকসহ দুজন পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মতে চালকের সিটের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। পরে ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, র্যাব-৭ অভিযানে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।
6
ব্যাংক আমানতের সুদ মুদ্রাস্ফীতির হার অপেক্ষা কম নির্ধারণ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদ হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক থেকে প্রাপ্ত বিবরণী পর্যালোচনায় দেখা যাচ্ছে অধিকাংশ ব্যাংক কর্তৃক মেয়াদি আমানতের ওপর মুদ্রাস্ফীতি হারের চেয়ে কম হারে সুদ প্রদান করা হচ্ছে।বিবিএসের সবশেষ তথ্য বলছে, জুন ২০২১ এ মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৬৪ শতাংশ এবং সবশেষ ২০২০-২১ অর্থবছরে এই হার ছিল ৫.৫৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীসহ অন্যান্য আমানতকারীদের একটি অংশ তাঁদের জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের মুনাফার ওপর নির্ভরশীল। ব্যাংকে রক্ষিত মেয়াদি আমানতের ওপর মুদ্রাস্ফীতি হারের চেয়ে কম হারে সুদ প্রদান করায় আমানতকারীদের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ ছাড়া মেয়াদি আমানতের ওপর সুদ হার অত্যধিক হ্রাস জনসাধারণের সঞ্চয় প্রবণতাকে নিরুৎসাহিত করে। ফলে আমানতকারীরা কর্তৃক তাঁদের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।আমানতের সুদ হার আশঙ্কাজনকভাবে কমে গেলে ব্যাংকের তহবিল সংগ্রহে এর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। আমানতের ওপর কোন নির্দিষ্ট মাসে সুদ হার নির্ধারণের ক্ষেত্রে ওই মাসের ৩ মাস পূর্বের মুদ্রাস্ফীতি হারকে বিবেচনায় নিতে হবে। তবে ঋণের সুদ হার ৯ শতাংশ অপরিবর্তিত থাকবে।
0
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, দেশীয় লবণ চাষিরা যেন লবণের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সকল পর্যায়ে লবণের ন্যায্যমূল্যের পাশাপাশি গুণগত মান নিশ্চিতে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠান বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আয়োডিনযুক্ত লবণ আইন ২০২১ মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় লবণ নীতি ২০২১-এর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সোমবার (২২ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণ চাষি ও লবণ মিল মালিকগণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সভাপতিত্বে এ সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসন-৮ এর সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বিসিক-এর চেয়ারম্যান মো. মোশতাক হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ লবণ চাষী সমিতি ও লবণ মিল মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শিল্প সচিব বলেন, চাহিদার বিপরীতে উৎপাদনের পরিমাণ কম হওয়ায় প্রাথমিকভাবে তিন লাখ ১৬ মেট্রিক টন লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। মাঠ পর্যায়ে লবণের বাস্তব মজুদ নিরুপণে জেলা প্রশাসকের নেতৃত্বে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। তিনি উৎপাদন মৌসুমের পূর্বে মে মাসে লবণের চাহিদা অনুযায়ী বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপশি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। যৌক্তিক সময়ে চাহিদা সাপেক্ষে লবণ আমদানির বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হবে বলে আশ্বস্ত করেন। উৎপাদন খরচ হ্রাসে প্রকৃত লবণ চাষীদের মাঝে জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনে অধিগ্রহণপূর্বক জমি বরাদ্দের উদ্যোগ নিতে বিসিকের প্রতি আহবান জানান। তিনি মানসম্পন্ন এবং বেশি পরিমাণে লবণ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, ভোজ্য লবণে মূল্যে কৃত্রিম ঊর্ধ্বগতি রোধ ও প্রকৃত ওজনে বিক্রয় নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। পরে তিনি চৌফলদন্ডি লবণ প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র, লবণ মাঠ ও ইসলামপুর লবণ মিলস পরিদর্শন করেন।
0
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরমধ্যেই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। ওই এলাকার বাসিন্দা মর্জিনা বেগম লাইনে দাঁড়িয়েছেন সকাল ৭টায়। টিকা না পেয়ে সকাল সাড়ে ১০টায় তিনি ফিরে যান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখানে প্রচুর অব্যবস্থাপনা। তারা যে সাড়ে তিনশ' মানুষকে টিকা দেবে, মাথা গুনে লোক ঢুকিয়ে ফটকটা বন্ধ করে দিলে অন্তত কিছুটা বিশৃঙ্খলা এড়ানো যেত। অতিরিক্ত ভিড়ের কারণে দিন শেষে অনেক মানুষকেই টিকা ছাড়া ফিরতে হচ্ছে। রাজধানীর মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার কেন্দ্রে টিকা নেওয়ার জন্য বাইরে কয়েকশ' লোক দাঁড়িয়ে আছেন। ফজরের নামাজের পর এসে লাইনে দাঁড়িয়েও টিকা পাননি বলে অনেকেই অভিযোগ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেওড়াপাড়ায় টিকাকেন্দ্রে রোববার ভোর থেকেই মানুষের ঢল নামে। যত সময় গড়াচ্ছে ততই লাইন দীর্ঘ হচ্ছিল। টিকাদান সংশ্লিষ্টরা জানান, নির্দিষ্ট সংখ্যক টিকাকেন্দ্রে টিকা দেওয়া হয়। সকাল ১০টায় টিকা দেওয়া শুরু হয়। যাদের কাছে টোকেন আছে তারাই ঢুকতে পারছে। তবে অনেকে অযথাই লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা করছেন। টিকাকেন্দ্রের এক কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে। এদিকে প্রচণ্ড ভিড়ের কারণে টিকাকেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ছিল ভিড়, হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। লাইন ভেঙে টিকা নেওয়া, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, কোনো কোনো কেন্দ্রে লাইনও ছিল না। কার আগে কে টিকার বুথে প্রবেশ করবে সেই প্রতিযোগিতায় শক্তিমানদেরই জয়ী হতে দেখা গেছে অনেক কেন্দ্রে। রাজধানীর প্রায় প্রতিটি কেন্দ্রের চিত্র একই। অনেক কেন্দ্রে দেখা গেছে নারী-পুরুষের দীর্ঘ লাইন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কাউন্সিলর ও তার অনুসারীরা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। তবে স্বাস্থ্যবিধি অনুসরণের চিত্র কোথাও পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে নারী-পুরুষরা জাতীয় পরিচয়পত্র নিয়ে হাজির হন। দায়িত্বরতরা জাতীয় পরিচয়পত্রের নম্বর, বয়স, নামসহ কয়েকটি তথ্য টিকা কার্ডে উল্লেখ করে একটি কার্ড দিয়ে দিচ্ছেন। সেটা দেখালে টিকা দেওয়া হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, প্রতি ওয়ার্ডে দিনে ৩৫০ জনকে দেওয়ার মত টিকা বরাদ্দ থাকায় অনেক মানুষকে টিকা না নিয়েই ফিরে যেতে হচ্ছে। আগামী ১২ অগাস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, যারা টিকা পাচ্ছেন না, আমরা তাদের আশ্বস্ত করছি। তারাও টিকা পাবেন। ছয়দিন এই কার্যক্রম চলবে। তারপর আগামী সপ্তাহেও হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ বলেন, আমরা ছয়দিনের প্রতিদিন ৭৫টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ ৩৫০ জনকে টিকা দিতে পারব।
6
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ ইউপির মধ্যে ৭টিতে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।পরাজিত আওয়ামী লীগের ৭ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিলন এবং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজুর জামানত বাজেয়াপ্ত হয়েছে।বনগ্রাম ইউপিতে নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের কাছে পরাজিত হন। আর জালালপুর ইউপিতে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের কাছে আব্দুল খালেক সরকার রাজু পরাজিত হন।বনগ্রাম ইউপিতে মোট ভোটার ২০ হাজার ৮৯৭ জন। উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিলন পান ২ হাজার ২৩৫ ভোট। আনারস প্রতীকে ৮ হাজার ৮৪২ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন জসিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল্লাহ জামান সরকার (চশমা) পান ৬ হাজার ৪৪৭ ভোট। এই ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী চতুর্থ হন।অন্য দিকে জালালপুর ইউপিতে চশমা প্রতীকে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন রফিকুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মতিউর রহমান (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৪৫৩ ভোট। এই ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল খালেক সরকার রাজু ভোট পান ৬৪৭টি। ছয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনি পঞ্চম হন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বনগ্রাম ইউপিতে মো. কামাল হোসেন মিলন ও জালালপুর ইউপিতে আব্দুল খালেক সরকার রাজুর জামানত বাজেয়াপ্ত হয়েছে।'
6
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশের একটি বাসে হামলায় তিন সদস্য নিহত হয়েছেন, এ ছাড়া আহত হন ১১ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মীরের শ্রীনগরের জিওয়ান এলাকায় একটি পুলিশ ক্যাম্পের নিকটে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জেরে অভিযানে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, ওই ব্যক্তি সন্ত্রাসী। গতকাল সোমবার এ হামলার ঘটনা ঘটে। ওই রাতেই দুই পুলিশ সদস্য মারা যান। এরপর আজ মঙ্গলবার সকালে পুলিশের আরেক সদস্য মারা যান। যে এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, সেই এলাকা অপেক্ষাকৃত নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এ হামলার পর ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া এ হামলার সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তিনি। এ ছাড়া জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। এ ছাড়া হামলার নিন্দা জানিয়েছে আবদুল্লাহ। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ হামলার জেরে আজ পাল্টা হামলা চালিয়েছে পুলিশ। এ হামলায় একজন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি 'সন্ত্রাসী'। আজ পুঞ্চ জেলায় এ অভিযান চালায় পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, 'আমাদের অভিযানে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন।' এই এলাকায় চলতি বছর ভারতীয় বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন।
3
ধানমন্ডি ৩২-এর ৬৭৭ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুক্রবার শ্রাবণের শেষ দিনে বাড়িটির চারপাশে তখন ভোরের আলো ফুটি ফুটি করছে। ঘড়ির কাঁটা ভোর ৫টার ঘর ছোঁয়নি। মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। এমনি মায়াবী, মোহময় মুহূর্তে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটাতে বাড়িটি লক্ষ্য করে দক্ষিণ দিক থেকে শুরু হয় ভয়াল আক্রমণ। ঘাতকের নির্দয় বুলেটের আঘাতে ছিন্ন-বিচ্ছিন্ন হয় বাংলাদেশ। সপরিবারে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবা-মা, চাচা, ভাই-ভাবিসহ নিকটাত্মীয়দের হারান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বাড়িটি আড়াই তলা। তিনি সেদিন ছিলেন দুই কক্ষবিশিষ্ট দোতলায়। বিপথগামী সেনাসদস্যদের হামলার খবর পেয়েই তিনি ইন্টারকম টেলিফোনে তার ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলামকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন লাগাতে বলেন। কিন্তু সংযোগ হচ্ছিল না। তখন বঙ্গবন্ধু নিজেই তার কক্ষের দরজা খুলে বেরিয়ে আসেন। এক পর্যায়ে একঝাঁক গুলি বাড়িটির দক্ষিণ দিকের জানালার কাঁচ ভেঙে অফিস কক্ষের দেয়ালে বিদ্ধ হয়। এরপর অবিরত গুলি আসতেই থাকে। গুলি একটু থেমে এলে দোতলায় নিজের কক্ষে গিয়ে বঙ্গবন্ধু এ আক্রমণের সংবাদ দেন তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল উদ্দিনকে। খবরটি জানান সেনাপ্রধান মেজর জেনারেল কেএম সফিউল্লাহকেও। টেলিফোনে কথা বলার পর বন্ধ দরজা খুলে বাইরে আসেন অকুতোভয় বঙ্গবন্ধু। ওই সময়ে মেজর একেএম মহিউদ্দিনের নেতৃত্বে বিপথগামী সেনাসদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখে। ওই সময় রাষ্ট্রপতি তার সিঁড়ি বারান্দায় মেজর একেএম মহিউদ্দিনকে চড়া সুরে ধমক দিয়ে এসবের কারণ জানতে চান। বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে মেজর একেএম মহিউদ্দিন খুব ঘাবড়ে যায়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বঙ্গবন্ধু স্বাভাবিক কণ্ঠে জানতে চান, 'তোরা কী চাস? তোরা কোথায় নিয়ে যাবি আমাকে? কী করবি? বেয়াদবি করছস কেন?' এরপর তিনি সিঁড়ির কয়েক ধাপ নামতেই নিচের দিকে সাত থেকে আট ফুট দূরে অবস্থানরত দুই ঘাতক মেজর নূর চৌধুরী ও মেজর বজলুল হুদার স্বয়ংক্রিয় স্টেনগান থেকে একের পর এক বেরিয়ে আসে ১৮টি বুলেট। সিঁড়ির ওপর গড়িয়ে পড়েন বঙ্গবন্ধু। ফিনকি দিয়ে রক্ত ছোটে সিঁড়ি বেয়ে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ব্রাশফায়ারে বঙ্গবন্ধুর বুক ঝাঁঝরা হয়ে যায়। পেট, পা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ছিল গুলিবিদ্ধ। একটি গুলি লাগে মাথার পেছন দিকে। ৯টি গুলি চক্রাকারে বুকের নিচে বিদ্ধ হয়। খুনিদের পৈশাচিক নির্মমতা-বর্বরতা ছিল চরম পর্যায়ের। মৃত্যু নিশ্চিত করার পরও তারা বঙ্গবন্ধুর দু'পায়ের গোড়ালির রগ কাটে। ওই সময় বঙ্গবন্ধুর পরনে ছিল সাদা গেঞ্জি, পাঞ্জাবি এবং সাদা-কালো চেক লুঙ্গি। পাঞ্জাবির পকেটে ছিল চশমা। এর আগে গৃহকর্মী আবদুর রহমান শেখ রমা তিনতলায় গিয়ে শেখ কামালকে ঘুম থেকে উঠিয়ে সেনা আক্রমণের খবর দেন। তিনি ওপর থেকে নিচে নেমে এলে মেজর বজলুল হুদা তিন থেকে চারজন কালো ও খাকি পোশাকধারী সশস্ত্র সেনাসদস্য পরিবেষ্টিত হয়ে শেখ কামালের পায়ে গুলি চালান। তিনি নিজের পরিচয় দিলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয় তাকে। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের সঙ্গে ছিলেন সুলতানা কামাল খুকু, শেখ জামাল, পারভীন জামাল রোজী, শেখ রাসেল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের। আবদুর রহমান শেখ রমাই বঙ্গবন্ধুকে হত্যার কথা ফজিলাতুন নেছাকে জানান। এ সময় সেনাসদস্যরা দরজা ভাঙার চেষ্টা করলে তিনি 'মরলে সবাই একসঙ্গে মরব'- এ কথা বলে দরজা খুলে দেন। লে. কর্নেল আজিজ পাশাসহ বিপথগামী সেনাসদস্যরা ফজিলাতুন নেছা, শেখ আবু নাসের, শেখ রাসেল ও আবদুর রহমান শেখ রমাকে সিঁড়ি দিয়ে নিয়ে যায়। সিঁড়িতে বঙ্গবন্ধুর নিথর দেহ দেখে ফজিলাতুন নেছা কান্নায় ভেঙে পড়েন। চিৎকার দিয়ে বলেন, 'আমি যাব না। আমাকে এখানেই মেরে ফেল।' কিন্তু সৈন্যরা তাকে দোতলায় তার কক্ষে নিয়ে যায়। সেখানে লে. কর্নেল আজিজ পাশা ও রিসালদার মোসলেহ উদ্দিনের গুলিতে শহীদ হন বঙ্গমাতা। এরপর ঘাতকের বুলেটের আঘাতে মৃত্যুকে আলিঙ্গন করেন শেখ জামাল, সুলতানা কামাল খুকু ও পারভীন জামাল রোজী। ফজিলাতুন নেছা মুজিবের নিথর দেহটি দরজার পাশে পড়ে থাকে। বাঁ দিকে পড়ে থাকে শেখ জামালের মৃতদেহ। পারভীন জামাল রোজীর মুখে গুলি লাগে। রক্তক্ষরণে বিবর্ণ হয়ে যায় সুলতানা কামাল খুকুর মুখ। সৈন্যরা শেখ আবু নাসের, শেখ রাসেল ও আবদুর রহমান শেখ রমাকে নিচে নামিয়ে আনে। বাথরুমে নিয়ে গিয়ে হত্যা করা হয় শেখ আবু নাসেরকে। মৃত্যুর আগে পানি চেয়েও পাননি তিনি। ভীত-বিহ্বল শিশু শেখ রাসেলকে নিচে নিয়ে আসে আরেক দল সেনাসদস্য। ভয়ে আড়ষ্ট শেখ রাসেল তখন আ ফ ম মুহিতুল ইসলামকে জড়িয়ে ধরে জানতে চায়, 'ভাইয়া, আমাকে মারবে না তো?' তখনই এক সৈন্য শেখ রাসেলকে আলাদা করে ফেলে। রাসেল তার মায়ের কাছে যাওয়ার আকুতি জানায়। এ সময় মেজর আজিজ পাশা এক সৈন্যকে দিয়ে তাকে মায়ের কাছে পাঠিয়ে দিতে বলেন। সৈন্যটি তাকে দোতলায় নিয়ে যায়। সেখানে মায়ের রক্তমাখা মরদেহ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে শেখ রাসেল মিনতি করে, 'আমাকে হাসু (প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকনাম) আপার কাছে পাঠিয়ে দাও।' কিন্তু সৈন্যদের মন গলেনি। গুলি চালিয়ে রাসেলকে নির্মমভাবে হত্যা করে তারা। গুলিতে তার চোখ বেরিয়ে যায়। থেঁতলে যায় মাথার পেছনের অংশ। শেখ রাসেল ছিল ঘাতকের শেষ শিকার। তাকে খুন করার পর উদ্ধত কণ্ঠে সৈন্যরা তাদের কর্মকর্তাদের জানায়, 'স্যার, সব শেষ।' কলঙ্কিত এই হত্যাকাণ্ডের কয়েক দিন আগে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাছে আবদার করেছিলেন, তিনি বিদেশে যাবেন না। বঙ্গবন্ধু বলেছিলেন, 'মা তুই যা। জামাইয়ের (প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া) অসুবিধা হচ্ছে। সঙ্গে রেহানাও যাক।' পিতার কথার অবাধ্য হননি তারা। এ কারণেই ১৫ আগস্ট বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। এখন স্বজন হারানোর অশেষ শোককে শক্তিতে রূপান্তর করে পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যসূত্র: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রকাশনা, শেখ হাসিনা ও বেবী মওদুদ সম্পাদিত '১৫ আগস্ট ১৯৭৫'
5
অভয়নগরের নওয়াপাড়ার ভৈরব নদে প্রায় কোটি টাকার ইউরিয়া সার নিয়ে কার্গোডুবির পাঁচ দিনেও উদ্ধার তৎপরতা শুরু হয়নি।গত বুধবার দিবাগত রাতে ৬৮০ মেট্রিক টন সার নিয়ে কার্গোটি ডুবে যায়। সেই থেকে গতকাল সোমবার পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু হয়নি।জানা গেছে, কাতার থেকে এ সার আমদানি করে 'টোটাল শিপিং এজেন্সি' নামের একটি প্রতিষ্ঠান।নওয়াপাড়া নদী বন্দরের পরিচালক মাসুদ পারভেজ বলেন, 'কার্গোটি ত্রুটিপূর্ণ থাকার কারণে তলা ফেটে ডুবে যেতে পারে। দীর্ঘদিন প্লেট পরিবর্তন না করলে এবং সংস্কার না করলে এমন ঘটনা ঘটতে পারে।' নওয়াপাড়া সার সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন বলেন, 'নাব্যতা হ্রাসের কারণে ভৈরবে জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি সঠিক নয়।'
6
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় চলছে সমালোচনার ঝড়।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পাহাড়পুর ইউনিয়নের আউলিয়াবাজার এলাকার ফোকাস আইডিয়াল একাডেমি ও এ এম পি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু হয়।এ. এম. পি হাই স্কুলের ৩ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চে হিন্দি গানের তালে তালে প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে চার শিশু নৃত্য পরিবেশন করছে। এ ছাড়া ফোকাস আইডিয়াল একাডেমি বিদ্যালয়ের ২ মিনিটের একটি হিন্দি গানের নৃত্য ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তিন শিক্ষার্থীকে হিন্দি গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে এবং দর্শকসারিতে শিক্ষার্থীদের সমাগম। তারাও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক সংগঠনের একাধিক নেতা-কর্মীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বলেন, আজকের এই দিনে হিন্দি গানে নাচের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।ফোকাস আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মৃধা জানান, বাচ্চারা একটা হিন্দি গান চালিয়ে নৃত্য করেছে, যদিও এটা ঠিক হয়নি, সবাইকে ফেসবুক থেকে সরিয়েছি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামকে একাধিকবার ফোন দিয়ে মোবাইল বন্ধ পাওয়া যায়।
6
রংপুরে পাসপোর্ট করতে গিয়ে ৩ রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন। রোববার বিকেলে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাদের পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন- রোহিঙ্গা তরুণী সুমাইয়া আক্তার (২৪), তসমিনারা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৪)। রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুর দুইটার দিকে রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্টের আবেদন নিয়ে আসেন তিন তরুণী। তাদের আবেদন যাচাই-বাছাইয়ে সেখানকার কর্মকর্তার সন্দেহ হলে তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। পরে তাদের জাতীয় পরিচয়পত্র চাওয়া হলে তারা ভূয়া পরিচয়পত্র দেখায়। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের কাছে স্বীকার করেন যে, তারা রোহিঙ্গা তরুণী। তাদের জাতীয় পরিচয়পত্রে সুমাইয়া ও শারমিনের ঠিকানা সদর উপজেলার কুর্শা বলরামপুর ও তসমিনারা বেগমের ঠিকানা মমিনপুর ইউনিয়নের আরাজি মমিনপুর এলাকায় উল্লেখ রয়েছে। রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হুদা সমকালকে জানান, আমরা তিন তরুণীকে জিজ্ঞাসাবাদ করে কথা-বার্তায় অসংলগ্নতা পায়। এরপর তাদের এলাকার নাম, প্রতিবেশী, স্বামীর নাম জিজ্ঞাসা করি। তাদের এলাকার জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে তারা কোন জবাব দিতে পারেনি। কিন্তু রোহিঙ্গা সম্পর্কিত তথ্য জিজ্ঞাসা করলে তারা কিছু সঠিক তথ্য দেয়। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থেকে তাদের সাথে কথা বলে আমার সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে স্বীকার করে যে তারা রোহিঙ্গা তরুণী। নুরুল হুদা বলেন, ওই তিন রোহিঙ্গা তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
6
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা-বাগেরহাট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণার পিতা সুশান্ত সরকার পরলোকগমন করেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে খুলনার দাকোপ লাউডোব ইউনিয়নে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় মেয়ে গ্লোরিয়া সরকার ঝর্ণা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ছেলে রিপন সরকার চাকুরীজীবি। সুশান্ত সরকারের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিবৃতি দিয়েছে।
6
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, যাদের টিকা দেওয়ার কথা ছিল, তাদের অনেকেই টিকা পেয়ে গেছেন। আমরা নয় কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। আগামী জানুয়ারির মধ্যে আশা করা যায়, আরও ছয় কোটি ডোজ দেওয়া হবে। মোট ১৫ কোটি টিকা দেওয়া হলে দেশের সাড়ে সাত কোটি মানুষ দুই ডোজ করে টিকা পেয়ে যাবেন। শনিবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর সংখ্যা এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইনে আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লিগের উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ। এ লিগে আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পল্লী মঙ্গল সমিতি ৩-০ গোলে হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে পরাজিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে মোট ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এরমধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছেন। ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। জানুয়ারির মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হলে বাকি সাড়ে তিন কোটি মানুষকে পর্যায়ক্রমে দেওয়া হবে। তিনি বলেন, টিকা দেওয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে। আর নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, খেলাধুলা সচল হয়েছে, দেশে-বিদেশে যাওয়া-আসা শুরু হয়েছে। টিকা দেওয়ার কারণে মানুষ আর করোনা নিয়ে আগের মতো ভয় পায় না। তবে করোনাকে অবহেলা করা যাবে না। করোনা এখনও চলে যায়নি। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
6
নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় মালবাহী জাহাজের (কার্গো) ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় ঘাতক কার্গো জাহাজটিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের একটি পয়েন্ট থেকে এসকেএল-৩ নামের জাহাজটিকে আটক করে কোস্ট গার্ড। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
6
জাতীয় জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এ ছাড়া কোনো নিদর্শনের ওপর কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রেখে সংসদে 'বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২১' উত্থাপন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।আজ বৃহস্পতিবার সংসদে বিলটি উত্থাপন করা হয়। এরপর আগামী ৩০ দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলে বলা হয়েছে, জাদুঘরের অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, নষ্ট, পরিবর্তন বা ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে। এ ছাড়া কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে।বিদ্যমান আইনে জাদুঘরের কিউরেটর পদ ছিল না। নতুন খসড়ায় সহকারী কিউরেটর পদেরও প্রস্তাব করা হয়েছে। ১৯৮৩ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে।বিলে জাদুঘর পরিচালনার জন্য সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে সভাপতি করে একটি পরিচালনা পর্ষদের প্রস্তাবও করা হয়েছে। এ ছাড়া জাদুঘরের মহাপরিচালক সরকার নিয়োগ করবে বলে বিলে বলা হয়েছে।খসড়া আইনে 'ভার্চুয়াল জাদুঘর' করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া দেশের বাইরে এবং ঢাকার বাইরে প্রদর্শনীর বিধানও রাখা হয়েছে।বিলে বলা হয়েছে, সরকারের অনুমোদন নিয়ে বিভাগীয় ও জেলা শহর ছাড়া যে কোনো জায়গায় শাখা জাদুঘর, বিষয়ভিত্তিক জাদুঘর, স্মৃতি জাদুঘর, সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মহাফেজখানা স্থাপন ও নিয়ন্ত্রণ করা যাবে।
6
বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিস্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়। এর আগে এদিন রাত ৭টা ৫০ মিনিটে বাড়তি নিরাপত্তার মধ্যে হেলেনাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় চার ঘণ্টা অভিযান চালায় র্যাব। এসময় তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়। পরে হেরেনার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলা করা হয়।
6
রাজধানীর বাসাবাড়িতে বিদ্যমান পয়োনিষ্কাশন ব্যবস্থায় বদল আনতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীবাসীর পয়োবর্জ্যের নিষ্কাশন নিরাপদ ও পরিবেশবান্ধব করার জন্য একটি পথনকশা (রোডম্যাপ) প্রস্তুত করেছে সংস্থাটি। এর মূল উদ্দেশ্য বাসাবাড়িসহ যেখানে পয়োবর্জ্য উৎপন্ন হবে, সেখানেই সেপটিক ট্যাংকসহ পয়োবর্জ্য ববস্থাপনা গড়ে তোলা। স্যানিটেশন বিশেষজ্ঞ ও ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, বিশ্বের অন্যতম দুর্বল পয়োনিষ্কাশন ব্যবস্থা ঢাকায়। গত ৪০ বছরেও ঢাকায় কোনো পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই পয়োবর্জ্যের উৎসেই ব্যবস্থাপনা করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইউনিসেফের স্যানিটেশন পরামর্শক মুজিবুর রহমানের একটি গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, একজন ব্যক্তি দৈনিক ৯১ লিটার পয়োবর্জ্য নিঃসরণ করেন। ঢাকা ওয়াসার আওতাধীন জনসংখ্যা এক কোটি হিসাবে রাজধানীতে দৈনিক ৯১০ মিলিয়ন লিটার পয়োবর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে পয়োবর্জ্য ববস্থাপনার ঘাটতি এবং বাসাবাড়িতে সেপটিক ট্যাংক না থাকায় দৈনিক ৯০০ মিলিয়ন লিটার অপরিশোধিত পয়োবর্জ্য সরাসরি মিঠাপানির উৎসে চলে যায়। মুজিবুর রহমান বলেন, বাসাবাড়ির পয়োবর্জ্যের সংযোগ সরাসরি বৃষ্টির পানির নালায় দেওয়া রয়েছে। কেন্দ্রীয় পয়োনিষ্কাশন ব্যবস্থার অপেক্ষা করতে করতে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ঢাকাকে দূষণের হাত থেকে বাঁচানো যাবে না। বিশ্বের অনেক দেশেই উৎসেই পয়োবর্জ্যের ব্যবস্থাপনা করে সুফল পাওয়া গেছে। জনগণকে সচেতন করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের এই কার্যক্রমে যুক্ত করতে হবে। ঢাকায় বর্তমানে ৯৩৪ কিলোমিটার পয়োনালা রয়েছে। ৮০ শতাংশের বেশি এলাকায় পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিদ্যমান পয়োনালাগুলোর বেশির ভাগ অকেজো। বিভিন্ন এলাকার পয়োবর্জ্য জমা করার ব্যবস্থা কাজ করে না। তবে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ দাবি করে, ঢাকার ২০ ভাগ পয়োবর্জ্য শোধন করা হচ্ছে। বাস্তবে রাজধানীর ২ ভাগের কম পয়োবর্জ্য পরিশোধন হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মুজিবুর রহমানের গবেষণাপত্রে। অধিকাংশ পয়োবর্জ্য কোনো না কোনো পথে খাল ও নদীতে যাচ্ছে। জাতিসংঘের ঘোষণা করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ নম্বর অভীষ্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে হবে। ২০১৩ সালে ঢাকা মহানগরীর পয়োনিষ্কাশন মহাপরিকল্পনা তৈরি করে ঢাকা ওয়াসা। সে অনুসারে ঢাকার চারপাশের নদীদূষণ রোধে উত্তরা, মিরপুর, রামপুরা, রায়েরবাজার ও পাগলায় (দ্বিতীয়) পাঁচটি শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত হয়। তবে গত ৯ বছরে মহাপরিকল্পনা বাস্তবায়নের গতি ধীর। বাসাবাড়িতে নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়ির মালিকসহ সংশ্লিষ্টরা দুটি বিষয়ে প্রশ্ন তুলেছেন। যেসব এলাকায় ওয়াসার পয়োনিষ্কাশন নেটওয়ার্ক রয়েছে, সেখানে ওয়াসা পয়োনিষ্কাশন বিল নেয়। সেখানকার কোনো বাসায় নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনা থাকলেও ওয়াসাকে বিল দিতে হবে কি না। আর অনেক বাড়ির মালিকের পক্ষে সেখানে পয়োবর্জ্য ব্যবস্থাপনা তৈরির সামর্থ্য নেই, তাঁদের অর্থের জোগান আসবে কোথা থেকে।এ বিষয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, কোনো বাসাবাড়িতে নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনা থাকলে ওয়াসাকে বিল দেওয়ার প্রশ্ন আসে না। এই বিষয়ে ওয়াসার সঙ্গে আলোচনা করা হবে। আর উৎসে পয়োবর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতকে যুক্ত করা হবে। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা কীভাবে এই ব্যবস্থাপনা চালু করবেন, সেটি নিয়ে প্রটোকল তৈরি করা হবে। যা আছে ডিএনসিসির রোডম্যাপেডিএনসিসি কর্তৃপক্ষের পয়োবর্জ্য নিয়ে তৈরি করা রোডম্যাপটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য ২০২২ সালের মধ্যে পয়োবর্জ্যের কারণে পানিদূষণ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়ে জনগণকে সচেতন করা। গণমাধ্যমের সঙ্গে বৈঠক, অঞ্চলভিত্তিক সচেতনতা সভা, ডিএনসিসি, রাজউক, ওয়াসা ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোর মধ্যে আনুষ্ঠানিক সমন্বয়ের কাঠামো তৈরি করা, অন্যান্য দেশের পয়োবর্জ্য ব্যবস্থাপনার ভালো উদাহরণগুলো পর্যালোচনা স্বল্পমেয়াদি পরিকল্পনার অন্যতম। এ ছাড়া স্বল্পমেয়াদি পরিকল্পনা অনুযায়ী রাজউকের সহায়তা নিয়ে রাজধানীর সব ধরনের অবকাঠামোর সেপটিক ট্যাংক-সংক্রান্ত একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। মধ্যমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, পয়োবর্জ্যের নিরাপদ ও পরিবেশবান্ধব নিষ্কাশন নিশ্চিত করতে ২০২৩ সালের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি) প্রটোকল প্রস্তুত করবে ডিএনসিসি। পয়োবর্জ্যের নিষ্কাশন কার্যক্রমে বেসরকারি খাতকে যুক্ত করাই এর উদ্দেশ্য। ডিএনসিসির একটি ওয়ার্ডে (বস্তিসহ) বেসরকারি প্রতিষ্ঠানকে পয়োনিষ্কাশন কাজে যুক্ত করা হবে। ঢাকা ওয়াসার সহায়তায় পয়োবর্জ্য নেটওয়ার্ক এবং বৃষ্টির পানি পরিবহনের নালার একটি হালনাগাদ মানচিত্র (ম্যাপ) প্রস্তুত করা হবে। যেসব এলাকায় পয়োবর্জ্য নেটওয়ার্ক নেই, সেসব এলাকার বাসাবাড়িতে সেপটিক ট্যাংক বসানো ও সংস্কারকাজ করে পয়োবর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হবে। বিভিন্ন এলাকার জন্য পয়োবর্জ্য শোধনাগার তৈরি এবং পয়োবর্জ্য সংগ্রহ ও পরিবহনসামগ্রী কেনা হবে। ২০২৪ সাল ও এর পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টির পানির নালায় এবং খাল, নদী ও লেকে পয়োবর্জ্য নিষ্কাশন কমিয়ে আনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার লক্ষ্য। বৃষ্টির পানির নালায় বাসাবাড়ির পয়োনিষ্কাশন সংযোগ বন্ধ করা, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে মিল রেখে এলাকাভিত্তিক শোধনাগার নির্মাণ, জলবায়ু সহনশীলতা এবং বিদ্যমান পয়োবর্জ্য নেটওয়ার্কের বিষয় মাথায় রেখে ড্রেনেজ নীতিমালা সংশোধন এবং সুউচ্চ আবাসিক ও বাণিজ্যিক ভবনে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজস্ব পয়োবর্জ্য শোধনাগার গড়ে তোলা অন্যতম। ঢাকার মতো নগরীর জন্য উৎসে পয়োবর্জ্য ব্যবস্থাপনা আদর্শ হতে পারে বলে মনে করেন নগরবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ খান। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা শহরে পয়োবর্জ্যের নেটওয়ার্ক নতুন করে তৈরি করা অনেক কঠিন। বাসাবাড়িতে পয়োবর্জ্যের নিজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলা সহজ। সরকারের এক সংস্থা বাসাবাড়িতে ব্যবস্থাপনা গড়ে তুলতে বলছে, অন্যদিকে ওয়াসা শোধনাগার নির্মাণ করছে। সরকারকে সবার আগে পয়োবর্জ্যের বিষয়ে নীতি (পলিসি) ঠিক করতে হবে।
6
সিয়াম-পরীমণি অভিনীত 'বিশ্বসুন্দরী' সিনেমার 'তুই কি আমার হবি রে' গানটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি লাইন রয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা। তারা বলেছেন, এই দুই লাইনে শুধু বাদ দেয়া হয়েছে একটি শব্দ। গানটি লিখেছেন স্বনামধন্য গীতিকার কবির বকুল। কবিগুরু রবীন্দ্রনাথের 'হঠাৎ দেখা' কবিতার 'রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে' লাইনটি নিজের লেখা গানে ব্যবহার করেন তিনি। শুধু বাদ দেয়া হয় 'আলো' শব্দটি। খবর হিন্দুস্তান টাইমসের। বিষয়টি নিয়ে বাংলাদেশের কপিরাইট আইনে কী বলা হয়েছে? কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, যদি কেউ রবীন্দ্রনাথের দুই লাইন নিজের গানে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই তার স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথের নাম উল্লেখ করতে হবে। কেউ যদি এক বা দুই লাইনের কোনো উদ্ধৃতি ব্যবহার করেন তাহলেও রবীন্দ্রনাথের নাম উল্লেখ করা উচিত। এ স্বীকৃতি যদি না দেয়া হয় এবং সেটি নিয়ে কেউ অভিযোগ তোলে তাহলে সেটি নিশ্চয় কপিরাইট আইন লঙ্ঘন করবে। সঙ্গে তার মতো এভাবে 'আলো' শব্দটা বাদ দিয়ে দুই লাইন ব্যবহার করা বেশ অন্যায়। 'বিশ্বসুন্দরী' সিনেমাটি ২০২০ সালের ১১ ডিসেম্বর মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। চিত্রনাট্য রচনা করেন রুম্মান রশিদ খান। অভিনয়ে ছিলেন পরী মনি, সিয়াম আহমেদ, চম্পা, আলমগীরসহ আরও অনেকে। এর আইএমডিবি রেটিং ৬.১/১০। ফেসবুক রেটিং ৪.২/৫।
2
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়। এটিকে কেন্দ্র করে রোশন আলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মেঘনা উপজেলায় প্রতিবাদ সভা হয়েছে। গতকাল রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মুক্তিযোদ্ধা ভবনে এ সভা করে।এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন সোহাগ, মুক্তিযুদ্ধ প্রজন্মের পারভেজ হোসেন ফারুক প্রমুখ।প্রতিবাদ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন বলেন, 'আমরা বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ করি। আওয়ামী লীগকে ভালোবাসি। অথচ রোশন আলী বলেছেন, যারা আওয়ামী লীগ করে তারা নাকি রাজাকার। তাই আমি রোশন আলীর বহিষ্কার দাবি করছি।'উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন সোহাগ বলেন, 'কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, টাকার বিনিময়ে নাকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যায়। রোশন আলী পাকিস্তানের প্রেতাত্মা এবং বিএনপির দালাল হয়ে কাজ করছেন।'ডেপুটি কমান্ডার মুক্তি ইসলাম বলেন, 'বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। এরা দলের শত্রু। রোশন আলীকে দ্রুত বহিষ্কার করার অনুরোধ জানাচ্ছি।'
6
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'তিন ধরনের শত্রু আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, তাদের আক্রমণের শিকার আমরা হচ্ছি। প্রথমত উগ্র ধর্মবাদী জামায়াত-শিবির সাম্প্রদায়িক চক্র, যারা দৃশ্যমান বাইরের শক্তি। দ্বিতীয়ত, ভেতরের শত্রু হচ্ছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু সাম্প্রদায়িক কর্মচারী। তৃতীয়ত, রাজনৈতিক দল ও অঙ্গনে অনুপ্রবেশকারী কতিপয় সাম্প্রদায়িক ব্যক্তি। তাদের কারণে বারবার হামলা হচ্ছে এবং তা ঠেকাতে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। সাম্প্রদায়িক সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে হলে এই তিন শ্রেণিকে নির্মূল করতে হবে।' আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস: রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা' শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন হাসানুল হক ইনু। এ সময় তিনি সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা, ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরে যাওয়া এবং জামায়াত নিষিদ্ধের দাবি জানান। হাসানুল হক বলেন, 'হামলাটা যদিও হিন্দু সম্প্রদায়ের ওপর করা হয়েছে, আসলে এটা বাংলাদেশ, রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে করা হয়েছে। সুতরাং এই লড়াই কেবল হিন্দু সম্প্রদায়ের একার লড়াই না, দেশের সব মানুষের লড়াই।' জাসদ আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা সাধারণ মানুষ করেনি, ভাড়া করে করানো হয়েছে। তিনি মনে করেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানবিকতার আন্দোলন জোরদার করতে পারলে অশুভ শক্তির বিনাশ হবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। লিখিত বক্তব্যে তিনি বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও প্রশাসন গড়ে তোলার জন্য প্রশাসনের স্তরে স্তরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িকীকরণ রুখে দিতে হবে। ঐতিহাসিক সংস্কৃতির পুনর্জাগরণে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে। ধর্মনির্ভর রাজনৈতিক দলের সঙ্গে অংশীদারত্বের রাজনীতি পরিহার করতে হবে। কৌশলের নামে রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে নিজেদের দুর্বলতা ও মাঝামাঝি পথে চলা বন্ধ করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিম চন্দ্র ভৌমিক, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সুশান্ত দাস।
9
মাগুরার শালিখায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আল আমিন মোল্লা (২২) নামে এক শিক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা গেছে, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষার্থী স্বঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাহার বিশ্বাসের রেজিঃ নম্বর ২৭০০১৮৬২০৮, রোল নম্বর ২৪১৩২৯। ছাত্রলীগের নেতা মোজাহার বিশ্বাসের বদলে আল আমিন নামে এক যুবক পরীক্ষা দিতে এসে আটক হন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইসএসসি পরীক্ষার্থী।এ ব্যাপারে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সে অংশ নেওয়ার কথা মোজাহারের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। তাঁর বদলে পরীক্ষা দিতে আসেন ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করেন আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে পাঠান। এ ছাড়া মোজাহারের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।অভিযোগের পরিপ্রেক্ষিতে মোজাহার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের কেউ নন। তিনি ছাত্রলীগের কোনো পদে নেই। বর্তমানে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।
6
প্রায় এক মাস পর নারায়ণগঞ্জ থেকে পাঁচটি নৌপথে ১৮টি ছোট লঞ্চের চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, মুন্সিগঞ্জ, নড়িয়া, মতলব ও রামচন্দ্রপুরে যাতায়াত শুরু করে অনুমতি পাওয়া লঞ্চগুলো। দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে ঈদের আগেও প্রায় ৫২টি লঞ্চের ওপর নিষেধাজ্ঞা জারি রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন লঞ্চের মালিকেরা।গতকাল সকাল থেকে একে একে চলাচল শুরু করে অনুমতি পাওয়া লঞ্চগুলো। বিআইডব্লিউটিএ থেকে প্রাপ্ত এক চিঠিতে ১৮টি লঞ্চের নাম উল্লেখ করে তাদের নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। আসন্ন ঈদকে সামনে রেখে এই অনুমতি দেয় সংস্থাটি। অনুমতি পাওয়া লঞ্চের সবই ৭০ ফুটের বেশি।সকালে চাঁদপুর থেকে আসা লঞ্চগুলোতে দেখা যায় যাত্রীদের পর্যাপ্ত উপস্থিতি। দীর্ঘদিন পর স্বাভাবিক লঞ্চ চলাচলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটের যাত্রীরা। একই সঙ্গে লঞ্চ চলাচলে সাবধানতা এবং যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তাঁরা।লঞ্চযাত্রী নজরুল ইসলাম বলেন, অনেক দিন পর লঞ্চ চালু করায় আমাদের জন্য সুবিধা হয়েছে। গাড়ি পথে অনেক দূর ঘুরে যেতে হয়। এক মাস ধরে ঢাকা হয়ে আসা-যাওয়া করতে হতো। মাঝখানে একটি লঞ্চ চলাচল করলেও তা যথেষ্ট ছিল না। যেই লঞ্চগুলো আছে, সেগুলো নিরাপদ মনে হয়। ঠিকঠাক চলাচল করলে সমস্যা হবে না।লঞ্চের স্টাফ ফজলু মিয়া বলেন, 'লঞ্চের যাত্রী কখনো গাড়িতে গিয়া আরাম পাইব না। এই মানুষগুলা লঞ্চের অভাবে কষ্ট করছে। আমরাও খাইয়া না-খাইয়া ছিলাম। জাহাজগুলা ঠিকঠাক চললে নিরাপত্তা নিয়া কোনো সমস্যাই হইব না। বিআইডব্লিউটিএ খালি আমাগোরে শাস্তি দিল, যেই জাহাজগুলো এই সমস্যা বাধায় তাগোরে কিছুই করল না।'এমএল তাপদার নামের লঞ্চের মাস্টার নবী হোসেন বলেন, 'আমরা এত দিন অনেক কষ্ট করেছি। মালিকেরা ঠিকমতো আয়রোজগার কিছুই করতে পারে নাই। ঈদ নিয়া দুশ্চিন্তায় ছিলাম। লঞ্চ ছেড়ে দেওয়ায় স্বস্তি আসছে।'খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচটি রুটের মধ্যে চাঁদপুর রুটে যুক্ত হয়েছে ১৩টি লঞ্চ। রামচন্দ্রপুর রুটে ২টি এবং মতলব, মুন্সিগঞ্জ ও নড়িয়া রুটে ১টি করে লঞ্চ যুক্ত হয়েছে। এসব রুটে এখনো পর্যাপ্ত লঞ্চ যুক্ত হতে পারেনি। বিআইডব্লিউটিএর ৭০ ফুট বিবেচনায় বাদ পড়েছে ৫২টি লঞ্চ। লঞ্চ মালিক সমিতির মতে, এখনো শত শত শ্রমিক বেকার অবস্থায় রয়েছেন।লঞ্চ চালুর বিষয়ে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, 'নারায়ণগঞ্জের পাঁচটি রুটে মোট ১৮টি লঞ্চ চালুর অনুমতি দেওয়া হয়েছে। সকাল থেকে লঞ্চ চলাচল করছে। অনুমতি পাওয়া লঞ্চগুলোকে এক বছরের মধ্যে আপার ডেক করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর বাকি ৫২টি লঞ্চকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।'সব লঞ্চের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা নারায়ণগঞ্জ জোনের সভাপতি মো. বদিউজ্জামান বাদল। তিনি বলেন, '৭০টি লঞ্চের মধ্যে মাত্র ১৮টি লঞ্চ চালুর অনুমতি দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এভাবে চলতে থাকলে মালিকদের পথে বসতে হবে।
6
এক যুগ আগে জুয়া খেলায় নিজের একমাত্র মোবাইল হারিয়ে পরিবারের ভয়ে আত্মগোপনে চলে যান সুমন (৩০)। "নিখোঁজ" ধরে নিয়ে তার বাবা প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে মামলা করেন। কিন্তু সুমনের সন্ধান পাওয়া যায়নি। তাকে না পাওয়া গেলেও মামলার তদন্ত থেমে থাকেনি। তদন্তের দায়িত্ব থানা, ডিবি, সিআইডির হাত ঘুরে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে। পিবিআই সুমনকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রাখে। অবশেষে দীর্ঘদিন পর সেই নিখোঁজ সুমনের খোঁজ পাওয়া গিয়েছে। সোমবার (২৩ মে) সন্ধ্যায় ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের তদারকিতে ঢাকার কদমতলী থানাধীন মদিনাবাগ এলাকা থেকে সুমনকে উদ্ধার করে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে ঢাকার আগারগাঁও ঢাকা মেট্রোর (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। জানা যায়, ঢাকার মিরপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন সুমন। পরে তিনি একটি কারখানায় হেলপারের কাজ নেন। এর মধ্যে ২০১০ সালের ৩১ আগস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর বাজার এলাকায় জুয়ার আসরে বসেন। ১০০ টাকার সেই জুয়ায় হেরে যান সুমন। তখন সঙ্গে নগদ টাকা না থাকা জুয়াড়িরা তার মোবাইল ফোনটি রেখে দেন। মোবাইল হারিয়ে ঘরে ফিরে বাবাকে কী জবাব দেবেন, তা ভেবে না পেয়ে আর বাড়ি ফেরেননি তখনকার ১৬ বছরের কিশোর সুমন। শুরু হয় তার যাযাবর জীবন। সেদিন বাসায় না ফিরে প্রথমে মিরপুর থেকে গুলিস্তান যান সুমন। দিন পেরিয়ে রাত পর্যন্ত গুলিস্তানে ঘোরাফেরা করে পরদিন সকালে সুমন বায়তুল মোকাররম মসজিদে শুয়ে থাকেন। এরপর থেকে কখনও বায়তুল মোকাররম মসজিদের বারান্দায়, কখনও বাসে আবার কখনও বা ফুটপাতে রাত কাটাতেন সুমন। সেখান থেকে এক ব্যক্তি তাকে শাহবাগের ফুলের মার্কেটে নিয়ে গিয়ে নাস্তা খাওয়ান। পরে টিপু নামে একজন তাকে শাহবাগ এলাকার একটি রেস্টুরেন্টে শুধু থাকা-খাওয়ার শর্তে কাজ দেন। জীবনধারণের জন্যও অনেক পোড় খেতে হয় সুমনকে। ওই হোটেলের বাবুর্চি হারুনের সঙ্গে সুমনের বন্ধুত্ব হয় এবং তার সঙ্গে ভোলার লালমোহন থানার মঙ্গল শিকদার এলাকায় একাধিকবার বেড়াতে যান। পরে শাহবাগ এলাকায় বিভিন্ন চটপটির দোকানে কাজ নেন সুমন। কখনও ফুলের মার্কেটে কাজ, বাসের হেলপার, হোটেলের বাবুর্চি, পপকর্নের ব্যবসা এবং অ্যাকুরিয়াম সেন্টারেও কাজ করেছেন সুমন। এরই মধ্যে নান্নু ওস্তাদ নামে এক বাস চালকের সঙ্গে তার পরিচয় হয়। তার সঙ্গে তিনি বাসের সহকারীর কাজ করেন। নান্নুর হয়ে ইউসুফ টেকনিক্যাল স্কুল ও বারডেম হাসপাতালের যাত্রী আনা-নেওয়া করতেন সুমন। বাড়ি না ফেরা সুমন এক সময়ে বিয়েও করেন। যাত্রী আনা-নেওয়ার কাজ করার সময় জোনাকি নামের ইউসুফ স্কুলের এক ছাত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল সুমনের। সেই সুবাদে তাদের বাসায়ও তার যাতায়াত ছিল। একপর্যায়ে জোনাকির মা জোসনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। জোসনার স্বামী বকুল মোল্লা তার স্ত্রীকে তালাক দিলে সুমন প্রায় তিন বছর আগে লালবাগ কাজী অফিসে গিয়ে জোসনাকে বিয়ে করেন। হাবিবুল্লাহ (তিন মাস) তাদের একটি ছেলেও রয়েছে। স্ত্রীকে নিয়ে রায়েরবাগ এলাকার বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন সুমন। এদিকে, সুমন বাড়ি না ফেরায় নিখোঁজ হওয়ার মাস দুয়েক পর তার বাবা মো. মোজাফ্ফর (৫২) পল্লবী থানায় একটি জিডি করেন। এরপর মোজাফ্ফর বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, আসামি মো. সুলায়মান হোসেন (২৮), শাওন পারভেজ (১৮), মো. রুবেল (২০), সোহাগ (২০) ও মানিক (২৫) নামে কয়েকজন তরুণ তার ছেলে সুমনকে অফিসে যাওয়ার পথে মার্ক ডিজাইন গার্মেন্টসের সামনে থেকে অপহরণ করেছে। এরপর ২০১০ সালের ২৯ অক্টোবর মোজাফ্ফর পল্লবী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলার আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে আদালতে তোলা হয়। যদিও পরে তদন্তে দেখা যায়, তারা কেউই সুমনকে অপহরণে জড়িত না। এরপর তদন্ত করেও থানা, ডিবি, সিআইডি সুমনের কোনো হদিস বের করতে পারেনি। তবে মামলার বাদী বারবার আদালতে নারাজি দেওয়ায় তদন্ত অব্যাহত থাকে। এক যুগ নিখোঁজ থাকার সুমনকে ফিরিয়ে আনে পুলিশ সংগৃহীত আদালত ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর মামলার তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে মামলাটি তদন্ত শুরু করেন। এরপরেও সুমনের অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হলেও তবে ভবিষ্যতে তাকে উদ্ধার সংক্রান্ত কোনো সূত্র বা তথ্য পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে- উল্লেখ করে তারাও মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় আদালতে। সোমবার সুমনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পান মোহাম্মদ তরিকুল ইসলাম। আদালতে মামলাটি পুনরুজ্জীবিত করা জন্য আবেদন করেন। এরপর ওই দিনই সন্ধ্যায় ঢাকার কদমতলী থানার মদিনাবাগ এলাকা থেকে সুমনকে উদ্ধার করা হয়। বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, "যে সময় সুমন নিখোঁজ হন তখন তার বয়স ছিল মাত্র ১৬-১৭। আজ তার বয়স ২৮। ১৬ বছরের এক তরুণের মোবাইল খোয়ানোয় ভয় আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। তবে পরিবারের উচিত আরও সহনশীল হওয়া। সন্তানদের ভুলত্রুটি সংশোধন করে আগলে রাখা। আর চোরাই মোবাইল দিয়ে নানা অপকর্ম হয়। চোরাই মোবাইল কিনে ব্যবহারের কারণে সুলাইমান নামে এক ব্যবসায়ীকে জেলে যেতে হয়েছিল। যদিও আজ এই মামলায় সব আসামিই নির্দোষ হিসেবে প্রমাণিত হলো।"
6
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে অভিযুক্ত আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে কারাগারে দেখা করেছেন তার আইনজীবী। আজ শনিবার দুপুর ১২টার দিকে মিন্নির সঙ্গে দেখা করার জন্য আইনজীবী মাহবুবুল বারী আসলাম কারাগারে প্রবেশ করেন। এরপর মিন্নির সঙ্গে দেখা করে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগার থেকে বের হন। মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের বলেন, মিন্নির সঙ্গে আমার দুটি বিষয়ে কথা হয়েছে। উচ্চ আদালত মিন্নির জামিনের আদেশ দিয়েছেন। এ আদেশ অনুযায়ী কারাগার থেকে মিন্নির মুক্ত হতে আররো কয়েকটি আইনি প্রক্রিয়া ও দাফতরিক কাজ সম্পন্ন করতে হবে। এ আইনি প্রক্রিয়া ও দাফতরিক কাজ সম্পন্ন হতে দু-চারদিন সময় লাগবে। এজন্য মিন্নি যাতে হতাশাগ্রস্ত না হন, এটা আমি মিন্নিকে বুঝিয়ে বলেছি। তিনি আরো বলেন, মিন্নির জামিন আদেশে গণমাধ্যমে কথা না বলার নির্দেশ দেয়া হয়েছে। গণমাধ্যমে কথা বললে মিন্নির জামিন বাতিল হবে। তাই জামিনে মুক্ত হওয়ার পর মিন্নি যাতে কোনোভাবেই গণমাধ্যমের সঙ্গে কথা না বলেন, বিষয়টি আমি মিন্নিকে বুঝিয়ে বলেছি। আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রাষ্ট্রপক্ষ যদি আপিল করেন এবং আপিলের শুনানি হতে যদি সময় লাগে তাহলে আদালত মিন্নির জামিনের আদেশ স্থগিত করতে পারেন অথবা যদি আপিল করার সঙ্গে সঙ্গে শুনানি হয় তাহলে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নামঞ্জুরও করতে পারেন। আবার মিন্নির জামিনে মুক্ত হওয়ার ক্ষেত্রে আদালত কোনো আদেশ না দিয়ে শুনানির দিন নির্ধারণ করতে পারেন। এগুলো সম্পূর্ণ আদালতের বিষয়। এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রিফাত শরীফ হত্যা মামলায় দুই শর্তে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। যে দুই শর্তে মিন্নিকে জামিন দেয়া হয়েছে তা হলো- মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না এবং তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে। জামিনে থাকা অবস্থায় মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বললে তার জামিন বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করেন হাইকোর্ট। গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তাতে প্রধান সাক্ষী করা হয় রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে। কিন্তু মিন্নির শ্বশুর মামলার ১৮ দিন পর গত ১৩ জুলাই এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলন করার পর মামলাটির তদন্ত নাটকীয় মোড় নেয়। পরে এ মামলায় গ্রেফতার করা হয় মিন্নিকে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়া সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত ২ জুলাই এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন।
6
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রূপগঞ্জ থানায় কর্মরত মো. সাজ্জাদ হোসেন নামে এক পুলিশের উপ-সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।নিহত সাজ্জাদ মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব রতনপুর গ্রামের আবুল কাশেম ভূইয়ার ছেলে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, রূপগঞ্জ থানায় কর্মরত এএসআই মো. সাজ্জাদ হোসেন চলতি বছরের ২৯ মে রূপগঞ্জ থানায় যোগদান করেন। গত ১৫ আগস্ট তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুলিশ হাসপাতাল, নারায়ণগঞ্জে পাঠানো হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থান অবনতি ঘটলে তাঁকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে পাঠানো হবে বলে জানান ওসি।
6
সিলেটের সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এ ছাড়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টায় বিমানবন্দর থানা পুলিশ তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে।আটককৃতরা হলেন-আজিজুর রহমান (৪২), মকবুল মিয়া (৪১), সামছুল আলম (৪৩) ও ছয়ফুল আলম (৪০)।পুলিশ জানায়, নিহত পল্লি চিকিৎসক সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের বশির উদ্দিনের ছেলে। আজ ভোরে উপজেলার সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে বিরোধপূর্ণ জমির ফসল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নিজাম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লি চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজন শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পল্লি চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
6
সোহরাওয়ার্দী উদ্যানে কাল সোমবার বিএনপি জনসভার যে ঘোষণা দিয়েছিল, আজ রোববার দুপুর পর্যন্ত তার অনুমতি মেলেনি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এ কথা জানান। দুই দফায় জনসভার তারিখ ঘোষণা করে অনুমতি না পাওয়ায় তৃতীয়বারের মতো অনুমতি চেয়েছিল বিএনপি। আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সাংবাদিকদের এ কথা বলেন রিজভী। গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন তিনি। তাঁর মুক্তির দাবিতে গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ডাক দেয় বিএনপি। তখন অবশ্য সোহরাওয়ার্দী উদ্যানে একুশে গ্রন্থমেলা চলছিল। এই কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসভার অনুমতি দেয়নি। এরপর ১২ মার্চ আবারও জনসভা করার কথা জানানো হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। জনসভার অনুমতি না পেয়ে ওই দিনই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। জনসভার অনুমতির বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, 'সমাবেশের ব্যাপারে আমরা এখনো অপেক্ষা করে আছি। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। এখন জনসভার যদি অনুমতি আসে, তাহলে আমরা প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাব এবং আমাদের স্টেজ করা অন্য যে বিষয়গুলো, সেগুলো আমরা শুরু করে দেব। আমরা নির্দেশ পেলেই জনসভার কার্যক্রম শুরু করব। গণপূর্ত জানিয়েছে, পুলিশের অনুমতি পেলেই তারা মাঠ দিয়ে দেবে।' একই দাবিতে ১০ মার্চ খুলনায় ও ১৫ মার্চ চট্টগ্রামে জনসভা করেছে বিএনপি। এ ছাড়া গত ৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ দিন নানা কর্মসূচিও পালন করেছে দলটি। এসব কর্মসূচির কয়েকটিতে পুলিশ বাধাও দিয়েছিল। বিএনপি সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দীর জনসভার অনুমতির বিষয়ে গতকাল শনিবার ডিএমপিতে গিয়েছিল বিএনপির প্রতিনিধিদল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ডিএমপিতে গেলেও কমিশনারের সাক্ষাৎ পাননি। দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, 'আমরা গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপিতে ছিলাম। আমাদের বলা হয়েছে, কমিশনার স্যার মিটিংয়ে আছেন। তাই তাঁর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কম। এরপর ডিএমপি কমিশনারের সাক্ষাৎ না পেয়ে চলে এসেছি।'
9
তৃণমূল জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে চ্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয়। তিনি এ সময় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনগণের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বড় বড় শহরে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা ছাড়াও প্রধানমন্ত্রীর স্বপ্নের ফসল গ্রাম পর্যায়ে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু করে তৃণমূল পর্যায়ে মৌলিক চিকিৎসা সম্প্রসারণের ব্যবস্থা করেছে সরকার। স্বাস্থ্যসেবার সব পর্যায়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
6
মওলানা ভাসানীর মতো সম্মিলিত বিরোধী দল বা যুক্তফ্রন্ট গঠন করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। এ জন্য বড় দলের অহমিকা ত্যাগ করে ছোট দলগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।গতকাল সোমবার মাওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুপুর বেলাও বিএনপি মনে করছে রাত শেষ হয়নি। আর সেই কারণেই তারা জনগণের কাছে যেতে পারছে না। তারা আকাঙ্ক্ষিত কর্মসূচিও গ্রহণ করতে পারছে না।
9
বাংলাদেশ প্রকৌশল বিশ্যবিদ্যালয়ে (বুয়েট) সাংগঠনিক ছাত্র রাজনীতিনিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেনবুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। উপাচার্য বলেন, বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে বিকেল ৫টার দিকে বুয়েটের অডিটরিয়ামে উপস্থিত হন উপাচার্য। বৈঠক শুরুর আগে আবরার ফাহাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেল থেকেই অডিটোরিয়ামে উপস্থিত হতে শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা ৩টার পরই বুয়েটের বিভিন্ন হল ও ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা অডিটরিয়ামের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন ভেতরে ঢোকার জন্য। দীর্ঘ লাইন থেকে বৈধ পরিচয়পত্র দেখিয়ে অডিটরিয়ামে প্রবেশ করেন তারা। বৈঠকে বুয়েটের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতারা উপস্থিত আছেন। এর আগে সকালে পঞ্চমদিনের মতো অবস্থান নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা তখন সাংবাদিকদের জানান, দাবি আদায়ে তারা অনড় থাকবেন। উপাচার্যের কথা আশ্বস্ত না হলে সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আন্দোলনের কারণে পাঁচদিন ধরে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বুয়েটে। শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে শুক্রবার দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে জবাবদিহি করা ও দাবি মানার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। বুয়েটের শহীদ মিনারের সামনে এ আহ্বান জানিয়ে ওইদিন এই সময়ের মধ্যে উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে না এলে বিশ্ববিদ্যালয়ের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের ওই ঘোষণার বৃহস্পতিবার রাতেই উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান জানান, শুক্রবার বিকেল ৫টায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য। তবে আন্দোলনকারীদের দাবি অনুসারে, সবার সঙ্গে নয়, শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। আবরার হত্যার বিচারসহ বৃহস্পতিবার শিক্ষার্থীরা ১০ দফা দাবির কথা আবারও তুলে ধরা হয়। শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- খুনিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে আজীবন বহিষ্কার, আবরার হত্যা মামলার সব খরচ এবং ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীন স্বল্পতম সময়ে নিষ্পত্তি, অবিলম্বে চার্জশিটের কপিসহ অফিসিয়াল নোটিশ প্রদান এবং বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, আবরারের মতো নিরীহ একজন ছাত্র নির্মমভাবে নিহত হওয়ার পর ভিসি যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। ৩৮ ঘণ্টা পর তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে হাজির হন। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি। তাই শিক্ষার্থীদের কাছে হাজির হয়ে তাকে জবাবদিহি করতে হবে। তারা জানান, আবাসিক হলগুলোতে র্যাগের নামে এবং ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা প্রকাশে একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার, নিরাপত্তার জন্য সব হলের উইংয়ের দুই পাশে সিসি ক্যামেরা বসানো এবং হল প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে শেষেরটি এরই মধ্যে পূরণ হয়েছে। শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাফর ইকবাল খান গত বুধবারই পদত্যাগ করেছেন।
6
ফিলিস্তিনের হামাস ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটি তিশা বেআভ উৎসবের নামে আগুন নিয়ে খেলছে। শুক্রবার এমন হুঁশিয়ারি দেয়া হয়। ইসরাইল তিশা বেআভ উৎসব উপলক্ষে ইহুদিদের মসজিদুল আকসায় প্রবেশ করার ও পুরনো জেরুসালেম শহরের দেয়াল প্রদক্ষিণ করার অনুমতি দেয়ায় হামাস এ হুঁশিয়ারি দেয়। তিশা বেআভ উৎসব পালন করা হয় মূলত এমন দিনকে স্মরণ করে যখন জেরুসালেমের দু'টি ইহুদি মন্দির ধ্বংস করা হয়েছিল এবং ইহুদিদের ওপর আরো নানান বিপর্যয় এসেছিল। ইসরাইল পূর্ব জেরুসালেমের পার্শ্ববর্তী অঞ্চল সিলওয়ান ও শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ধ্বংস ও পূর্বপরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের এলাকা ছাড়া করছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছে হামাস। হামাস ইসরাইলের এসব আগ্রাসী কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছে। ওই বিবৃতিতে হামাস নিশ্চয়তা দিয়ে বলেছে, তারা ইসরাইলকে মোকাবিলা করে যাবে। একইসাথে হামাস জেরুসালেমের মুসলিম যুবকদের আহ্বান করেছে পুরনো জেরুসালেম শহরের গেটে সমবেত হতে। এছাড়া শনিবার শুরু থেকেই সমগ্র জেরুসালেমে ছড়িয়ে পড়ে ইসরাইলকে প্রতিরোধ করতে আহ্বান জানায় এ সংগঠনটি। হামাস পশ্চিমতীর ও আরব বংশোদ্ভূত ইসরাইলিদের আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন ঈদুল আজহার দিনে আল-আকসা মসজিদে যায়। রোববার রাত থেকে ফিলিস্তিনে ঈদ-উল-আজহা শুরু হতে যাচ্ছে। এর আগে ২০১৯ সালে ঈদুল আজহা ও তিশা বেআভ উৎসব একই দিনে হওয়ায় টেম্পল মাউন্ট বা আল-আকসা মসজিদ এলাকায় সমবেত ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সঙ্ঘাত ছড়িয়ে পড়ে। এ সময় ৪০ ফিলিস্তিনি ও চার ইসরাইলি পুলিশ আহত হয়। এদিকে বিভিন্ন উগ্রপন্থী ইহুদি সংগঠন ও ইম তিরজু পরিকল্পনা করছে শনিবার রাতে তিশা বেআভ উৎসব শুরু হওয়ামাত্রই তারা পুরনো জেরুসালেম শহরের দেয়াল প্রদক্ষিণ করবে। সূত্র : দ্য জেরুসালেম পোস্ট
3
বেআইনিভাবে একাধিক ভুয়া ফেসবুক আইডি পরিচালনা নিয়ে থানা-পুলিশে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যবস্থা নিতে বিটিআরসির চেয়ারম্যানকেও অবহিত করেছেন মন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় স্বাক্ষরিত বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, ''কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না এবং ভবিষ্যতেও ফেসবুক পরিচালনা করার অভিপ্রায় নেই, বলে জানিয়েছেন।'' ''ইতিপূর্বে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরীর নামে ফেইক ফেসবুক আইডি এবং ই-মেইল আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলে সেটির কার্যক্রম বন্ধ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মন্ত্রীর নামে আরও নতুন দু'টি ফেইক ফেসবুক আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছে মর্মে মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে, যার সঙ্গে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নেই।'' ''এমতাবস্থায়, কৃষিমন্ত্রীর নামে পরিচালিত উল্লেখিত ফেইক ফেসবুক আইডি দুইটির কার্যক্রম অনতিবিলম্বে বন্ধকরণ এবং যদি মন্ত্রীর নামে অন্য কোনো ফেইক ফেসবুক আইডি থাকে সেগুলো বন্ধ করাসহ ভবিষ্যতে যেন মন্ত্রীর নামে এ ধরনের ফেইক ফেসবুক আইডির কার্যক্রম পরিচালনা কেউ না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রমনা মডেল থানায় সোমবার (৩০ মে) জিডি (২১৪৮) দায়ের করা হয়। এ বিষয়ে বিটিআরসিসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।'' বিডি-প্রতিদিন/এস আহমেদ
11
বাবা প্রকাশ পাড়ুকোন মেয়ের নামটা রেখেছেন বড় জুতসই-দীপিকা। সত্যিই তাঁর আলোয় উজ্জ্বল বলিউড। সে আলো পৌঁছেছে হলিউড পর্যন্ত। কাকতালীয় নাকি পরিকল্পিত, জানা যায়নি; তবে দীপিকার পরিবারে অন্য সদস্যদের নামেও এই আলো বর্তমান। দীপিকার নামের অর্থ যেমন আলো, তেমনি বাবা প্রকাশ পাড়ুকোনের নামের অর্থও একই। সংস্কৃত প্রকাশা থেকে প্রকাশ। অর্থ উজ্জ্বল আলো। আর মা উজালার নামের অর্থ কি বলে দিতে হবে? উজ্জ্বল অথবা আলোয় পরিপূর্ণ। বোন আনিশার নামও আলোর সঙ্গে সম্পর্কিত। আনিশা মানে এমন কিছু, যা অন্ধকার দূর করে। অর্থাৎ ঘুরেফিরে আলোই। নামের মধ্যে যেমন একটা আলোর ঝলকানি, পরিবারটিও আলোকময়। দীপিকা পাড়ুকোন বলিউডের শীর্ষ নায়িকাদের একজন। বোন আনিশা পাড়ুকোন জনপ্রিয় গলফ খেলোয়াড়। দেশে-বিদেশে নিজের নাম উজ্জ্বল করেছেন। বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। দীপিকার মা-ও একজন কর্মজীবী। একটি ট্রাভেলস কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। এই মুহূর্তে বেশ ব্যস্ত দীপিকা। কোভিড-পরবর্তী শুটিংয়ের কাজে নেমে পড়েছেন। তাঁর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন সব বড় তারকা। রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা আসতে চলেছেন 'এইটিথ্রি' সিনেমায়। শাহরুখ খানের সঙ্গে তাকে 'পাঠান' ছবিতে দেখা যাবে । হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে 'ফাইটার' ছবিতে আসছেন । এ ছাড়া প্রভাসের নায়িকা হিসেবে তাঁকে এক প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে। 'দ্য ইন্টার্ন'-এর রিমেকে আছেন দীপিকা । এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এক হলিউড ছবির কথা ঘোষণা করেছেন দীপিকা। শিগগিরই বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতিবেশী হতে যাচ্ছেন দীপিকা। মহারাষ্ট্রের দামি এবং অভিজাত এলাকা আলীবাগে বাংলো কিনেছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন দম্পতি। গত সোমবার দীপিকা আর রণবীর সিংকে স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে দেখা গেছে। শোনা যাচ্ছে, আলীবাগে পাশাপাশি বিশাল দুটো বিলাসবহুল বাংলো কিনেছেন এই তারকা দম্পতি। বাংলোর সঙ্গে আছে বিশাল বাগান আর সারি সারি সুপারি ও নারকেল গাছ। তাঁদের বাংলোটি সমুদ্রসৈকতে অবস্থিত। আলীবাগ শুধু মহারাষ্ট্রের নয়, ভারতের সবচেয়ে দামি এলাকাগুলোর একটি। এখানে শাহরুখ খানের একটি অভিজাত খামারবাড়ি আছে।
2
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে। এর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতা নেই।'আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চবিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনী কাজ করছে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।'র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদের সামনে আনা হবে। যারা টাকা পাঠিয়েছে, তাদের খতিয়ে দেখা হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।'গুম সম্পর্কিত আরও পড়ুন:গুম নিয়ে জাতিসংঘকে সন্তোষজনক জবাব দিতে প্রস্তুত হচ্ছে ঢাকামার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশে গুম-হত্যা বন্ধ হয়েছেপুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারেরগুমের শিকার ব্যক্তিদের সন্ধান নিশ্চিতের দাবি এইচআরএফবিরগুম-খুনের তদন্ত করতে আইন সংশোধনের সুপারিশ
6
ভলোদিমির জেলেনস্কি শনিবার ইউক্রেনের উপর আক্রমণ বন্ধ করার জন্য মস্কোর সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, অন্যথায় তার দেশের উপর আক্রমণ করার জন্য প্রজন্মের পর প্রজন্ম মূল্য দিতে হবে রাশিয়াকে। একটি ভিডিও বার্তায় জেলেনস্কি ক্রেমলিনকে ইচ্ছাকৃতভাবে একটি "মানবিক বিপর্যয়" তৈরি করার জন্য অভিযুক্ত করেছেন এবং রক্তপাত বন্ধ করার জন্য আবারও রুশ প্রেসিডেন্ট পুতিনকে আলোচনায় বসার অনুরোধ করেছেন। খবর জি নিউজের। রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনের শহরগুলি অবরোধ করেছে, বারবার বিস্ফোরণে শহরাঞ্চলগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং সাম্প্রতিক দিনগুলিতে দেশের উত্তর ও পূর্বে প্রধান যুদ্ধক্ষেত্র থেকে দূরে পশ্চিম ইউক্রেনের বিভিন্ন জায়হায় ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। শনিবার, ইউক্রেনের ইভানো-ফ্রানকিভিসে আঘাত হেনেছে রুশ মিসাইল এবং রুশ প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনের ওই এলাকায় একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও ওডেসায় ইউক্রেন সেনার একটি রেডিও স্টেশনও ধ্বংস করে দেওয়া হয়েছে। হাইপারসনিক অস্ত্রগুলি শব্দের গতির পাঁচ গুণের চেয়ে দ্রুত যেতে পারে এবং ইন্টারফ্যাক্স সংস্থা বলেছে যে প্রথমবার এই অস্ত্র রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হল। ইউক্রেনের এয়ার ফোর্স কমান্ডের একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে ইউক্রেনে এই কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য নেই। এদিকে, ইউক্রেনের বন্দর শহর মারিয়োপোলে ঢুকে পড়েছে রুশ সেনা। সেখানে একটি ইস্পাত কারখানার দখল করার পর দু'দেশের সেনার মধ্য লড়াই চলছে।
3
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২' শুরু হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটায় হাফ এবং ফুল ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, বিশেষ অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশ-বিদেশের ২০০ জন দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। এদিকে, এই ম্যারাথানের কারণে দুপুর পর্যন্ত হাতিরঝিলের সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ম্যারাথনে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে- মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া। সাফ দেশগুলোর মধ্যে ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার ৩০ জন ফুল ম্যারাথনে অংশ নিচ্ছেন বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে আছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড এবং নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। বিডি প্রতিদিন/কালাম
6
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত ১১টার দিকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন তিনি। রবিবার সকালে দলের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়। সূত্র মতে, বিএনপির মহাসচিব শনিবার চট্টগ্রামে কর্মীসভা শেষ করে ঢাকায় ফেরেন। এরপর রাতে তিনি বেগম জিয়াকে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় প্রায় ৪০ মিনিট বিএনপি চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন মির্জা ফখরুল। গত মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। প্রায় প্রতিদিন ওষুধ পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমানোর চেষ্টা করা হচ্ছে। তবুও জ্বর কমছে না। ঘন ঘন জ্বরই ভোগাচ্ছে বেগম জিয়াকে। গতকালও তার শরীরে তাপমাত্রা ছিল ১০১ ডিগ্রি। বারবার জ্বর আসার কারণ খুঁজছে মেডিকেল বোর্ড। সে জন্য নতুন করে স্বাস্থ্যের বেশকিছু পরীক্ষা করা হচ্ছে। রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক জানান, রক্তে প্রদাহের মাত্রা বেশি। অর্থাৎ রক্তে সংক্রমণ আছে। এটি অস্বাভাবিক। রক্তে হিমোগ্লোবিনেরও ঘাটতি রয়েছে। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে নেই। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়াকে আরও অন্তত ১০ দিন এভারকেয়ার হাসপাতালে থাকতে হবে। গতকালও বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। মূলত জ্বরই এখন খালেদা জিয়াকে ভোগাচ্ছে। এ কারণে খাবারে তার রুচি নেই। শরীরও দুর্বল। সেই সঙ্গে কিডনির ক্রিয়েটিনিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরের থরো চেকআপ করা হচ্ছে।' হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তার ভাইয়ের ছেলে ও ছেলের স্ত্রীসহ তিনজন। এ ছাড়া বিএনপির নেতারা তাদের নেত্রীকে দেখতে হাসপাতালে ভিড় করেন। বিডি প্রতিদিন/আল আমীন
6
খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে 'প্রতিহিংসা' চরিতার্থ করার পরিকল্পনা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিচারাধীন বিষয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন। অন্যকে চাপে রেখে কষ্ট দিলে এবং অন্যের জন্য গর্ত খুঁড়লে তাতে নিজেকেই পড়তে হয় বলেও মন্তব্য করেন রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রিজভী এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ। রিজভী বলেন, সাজা হবে এটা সরকারপ্রধান কী করে জানছেন। সরকারি দল ও এর প্রধানের মনের বাসনা, প্রতিহিংসা চরিতার্থ করার এটা একটা পরিকল্পনা। তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে পারে না, হতে পারবে না। বিএনপি আগামী জাতীয় নির্বাচনে যাবে কি-না জানতে চাইলে রিজভী বলেন, আমরা এ ব্যাপারে স্পষ্টভাবে বলেছি, সরকারের নাম যেটাই হোক, সেটা নির্দলীয় হতে হবে, দলনিরপেক্ষ হতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জরুরি অবস্থার সময় দায়ের শেখ হাসিনার মামলাগুলো তুলে নেওয়া হলেও খালেদা জিয়াকে হয়রানি করতে তার বিরুদ্ধে এখনও মামলা চালানো হচ্ছে। ঢাকার বিভিন্ন সড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি এবং নির্মাণকাজের কারণে ধুলিদূষণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।
9
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত এবং আরেকজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া সংলগ্ন নাফ নদীর দুই নম্বর স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন (২৬) টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার কবির আহমদের ছেলে। গুলিবিদ্ধ মর্তুজা হোসেন (২৪) একই এলাকার সোনা মিয়ার ছেলে। ঘটনার সময় নুরুল ও মর্তুজার সঙ্গে থাকা নূর হাকিম বলেন, সোমবার সকাল ৬টার দিকে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে মাছ ধরতে যান তারা তিনজন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিজিপির ৬-৭ জন সদস্য একটি স্পিডবোটে বাংলাদেশ জলসীমায় ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হন নুরুল আমিন ও মর্তুজা হোসেন; তিনি বেঁচে যান। নূর হাকিম জানান, পরে তিনি গুলিবিদ্ধ দু'জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোভন দাশ বলেন, বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই নুরুল আমিনের মৃত্যু হয়। মর্তুজা হোসেনের পিঠে গুলি লেগেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মিয়ানমারের বিজিপি সদস্যরা জেলেদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এতে এক জেলে নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বিজিবির টেকনাফ সদর চৌকিতে কর্মরত সুবেদার মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে খবর পেয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এক জেলের মৃতদেহ ও আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, 'মিটিংয়ের কারণে আমি কক্সবাজার শহরে রয়েছি। তবে সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক আমাকে ফোনে জানিয়েছেন, বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ শিকারের কারণে বিজিপির গুলিতে একজন নিহত হয়েছে। তাই টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।'
6
পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লাওয়ার। পাকিস্তানের সংবাদমাধ্যম প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দিতে চান বলে নিশ্চিত করেছেন ফ্লাওয়ার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের সহকারী কোচ, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংস, আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলস, দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার। প্রতিবেদনে বলা হয়েছে-গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ হারের পর নতুন কোচের সন্ধান শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান কোচ মিসবাহ উল হককে সরিয়ে বিদেশি কাউকে দেয়ার পরিকল্পনা ছিলো পিসিবির। পাকিস্তানের কোচ হওয়ার দৌঁড়ে সবার উপরে ছিলেন ফ্লাওয়ার। পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজার সাথে মিসবাহর সম্পর্কটা মোটেই ভাল নয়। এমনকি অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগেও ২০১৯ সালে দায়িত্ব নেয়া মিসবাহকে সরিয়ে দেয়া হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
12
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরো এক বীর সদস্য কনস্টেবল মো: রফিকুল ইসলাম (৫৬)। করোনায় আক্রান্ত হয়ে তিনি আজ সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
6
চাহিদামতো ঘুষ না পাওয়ায় মৃত ব্যক্তি, দেশের বাইরে থাকা লোককে সাক্ষী করে একটি হত্যা মামলায় সম্পূরক চার্জশিট দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক পরিদর্শকের বিরুদ্ধে। এ মামলার ২৪ সাক্ষী আদালতে হলফনামা দিয়ে বলেছেন, তারা কোনও সাক্ষ্য না দিলেও তাদের সাক্ষী হিসেবে দেখিয়েছেন তদন্তকারী ওই কর্মকর্তা। অন্যদিকে মামলায় সিআইডির প্রথম দিকের তদন্তে ঘটনায় জড়িত হিসেবে যে ছয়জনের নাম আসে, তাদের সাক্ষী বানিয়ে অভিযোগপত্র দিয়েছেন তিনি। রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান ভূইয়া। তিনি অভিযোগ করেন, ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়ার কথা বলে পিবিআই পরিদর্শক হারুনুর রশিদ তার কাছে ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন। তবে তিনি দু'বার ওই কর্মকর্তাকে ৬০ হাজার টাকা দেন। সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান ২০১৫ সালের শুরুর দিকে নবীনগরে খুন হওয়া আল-আমিন (২২) হত্যা মামলার আসামি। তবে হত্যার ঘটনায় প্রথম দিকে সিআইডি এবং জেলা গোয়েন্দা পুলিশ যে চার্জশিট দেয়, তাতে তার নাম ছিল না। নতুন চার্জশিটে তাকে জড়িয়েছেন পিবিআই পরিদর্শক। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিদর্শক হারুনুর রশিদ। লিখিত বক্তব্যে হান্নান ভূইয়া বলেন, হত্যা মামলায় হারুনুর রশিদ ৩৯ জনের জবানবন্দি গ্রহণ করেন বলে দাবি করেন। এর মধ্যে বিদ্যাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৭৩) অন্যতম। ২০১৮ সালের ২ নভেম্বর আবদুর রউফ ইন্তেকাল করলেও তার জবানবন্দি নেওয়ার তারিখ দেখানো হয়েছে ২০১৯ সালের ৩১শে জানুয়ারি। অর্থাৎ তার মৃত্যুর দুই মাস ২৯ দিন পর তার জবানবন্দি রেকর্ড করা হয়। আরেক সাক্ষী উপজেলার মেরাকুটা গ্রামের অজন্ত কুমার ভদ্র (৬৬)। তার সাক্ষ্য গ্রহণের তারিখ উল্লেখ করা হয়েছে ২০১৯ সালের ৩১ জানুয়ারি। তিনি বৈধ পাসপোর্টে ২০১৯ সালের ৯ জানুয়ারি ভারত যান। সেখান থেকে দেশে ফেরেন ৮ ফেব্রুয়ারি। আরও ২৪ সাক্ষী আদালতে এফিডেভিট জমা দিয়েছেন এই বলে যে, তারা পিবিআইর ওই কর্মকর্তার কাছে কোনো সাক্ষ্যই দেননি। জানা গেছে, নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি আল আমিন (২২) নামে এক যুবক খুন হন। এ ঘটনায় নিহতের বাবা জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের জাহাঙ্গীর আলম চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় ১০ জনকে এজাহার নামীয় এবং ২-৩ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করেন। এই মামলায় পার্শ্ববর্তী সেমন্তঘর গ্রামের আবদুল হান্নান ভূইয়া, তার ছেলে পলাশসহ (ইফতেখার মাহমুদ) মোট পাঁচজনকে আসামি করা হয়। হত্যা মামলাটির সর্বশেষ তদন্ত করে পিবিআই। এর আগে প্রথমে সিআইডি এবং এরপর জেলা গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই দুটি সংস্থার তদন্তে প্রকাশ পায় আবদুল হান্নান ভূইয়ার সাথে আল আমিনের ভগ্নিপতি জাকির হোসেনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আবদুল হান্নানকে শায়েস্তা করতে নিজের শ্যালককে হত্যা করে জাকির হোসেন। এরপর আবদুল হান্নান, তার ছেলেসহ ১০ জনকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়। দুটি সংস্থার অভিযোগপত্রে বলা হয়, হত্যার আগের দিন নিহতের স্ত্রী ইতির নানাবাড়িতে দাওয়াত খেতে যায় আল আমিনের ভগ্নিপতি জাকির ও তার সহযোগী শাওন, বিল্লাল ও মোবারক। খাওয়ার পর জাকির ইতিকে ঘুমের ওষুধ মিশ্রিত দুটি শিঙ্গাড়া খেতে দিয়ে আল আমিনকে নিয়ে পাশের বাড়িতে চলে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে হত্যা করে। এরপর লাশ গ্রামের একজনের বাড়িতে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে সিআইডি এবং জেলা গোয়েন্দা পুলিশ জাকির হোসেন, তার সহযোগী বিল্লাল, শাওন ওরফে রানা ও মোবারক মিয়া এ ঘটনায় জড়িত বলে অভিযোগপত্র দেয়। সেখানে সাবেক চেয়ারম্যান আবদুল হান্নানের নাম ছিল না। অন্যদিকে পিবিআই এই চারজনকে নির্দোষ বলে তাদের অভিযোগপত্রে উল্লেখ করেন। এমনকি সিআইডির প্রথম দিকের তদন্তে ঘটনায় জড়িত বলে যে ছয়জনের নাম প্রকাশ পায় তাদের সাক্ষী বানিয়ে অভিযোগপত্র দেয় পিবিআই। সাংবাদিক সম্মেলনে পিবিআই কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ন্যায় বিচার প্রার্থনা করেন আবদুল হান্নান ভূইয়া। পিবিআই পরিদর্শক হারুনুর রশিদ দাবি করেন, তিনি দীর্ঘ তদন্তে যা পেয়েছেন, সেভাবেই আদালতে অভিযোগপত্র দিয়েছেন। ২০ লাখ টাকা ঘুষ চাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, 'আমার দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।' তিনি বলেন, 'সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান ভূইয়া তদন্তে অভিযুক্ত হওয়ার তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। মৃত ব্যক্তির সাক্ষ্য কীভাবে গ্রহণ করলেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় পাঁচ মাস আগের ডকুমেন্ট আমার সামনে নেই। আমি যা করেছি সবই সত্য। আদালতে তার প্রমাণ হবে।'
6
অন্তত ৫০০-৬০০ রুশ সেনা ইউক্রেন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, শুক্রবার পর্যন্ত এসব রুশ সেনা আত্মসমর্পণ করেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট নিহতের সংখ্যা ও শত্রুপক্ষের সেনার কথিত আত্মসমর্পণ নিয়ে এ তথ্য জানান। খবর বিবিসির। জেলেনস্কি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার শুরু করা যুদ্ধে শুক্রবার পর্যন্ত ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরফকে বন্দী করার জন্য রাশিয়ার লজ্জিত হওয়া উচিৎ। এর আগে শুক্রবার বিকেলে মেলিটোপোলের মেয়র ফেডোরফকে অপহরণ করে নিয়ে যায় রুশ সেনারা। তার অপহরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। ফেডোরফের মুক্তির দাবিতে শহরে হাজারো মানুষ পথে নেমেছেন। এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মেলিটোপোলের মেয়রকে বন্দী করা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ। তারা একজন মেয়রকে হত্যা করেছে এবং এখন আরেকজনকে বন্দী করল। এর অর্থ হলো, যেসব মেয়র রুশ বাহিনীকে সহযোগিতা নিশ্চিত করবে না তাদের হত্যা করা হবে। এটি স্রেফ সন্ত্রাসবাদ। শুক্রবার রুশ সেনাদের হাতে অপহৃত হয়ে নিহত হন হোস্টোমেল শহরের মেয়র ইউরি প্রিলিপকো।
3
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির (এইচআরআরএস) কেন্দ্রীয় পরিচালক মনোনীত হয়েছেন শাহাদাৎ হোসেন মুন্না। বুধবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত মানবাধিকার সংরক্ষণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব বিশিষ্ট কবি ও লেখক ড. খুরশীদ আলম সাগর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনপ্রিয় কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল। বিডি প্রতিদিন/এনায়েত করিম
0
ক্যাসিনো ক্লাবের সন্ধানে বুধবার সন্ধ্যার পর রাজধানীর ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, শাহজাহানপুরের মুক্তিযোদ্ধা চিত্তবিনোদন ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও বনানীর আহমেদ টাওয়ারের একটি ক্যাসিনোতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক ও অর্থ। তিনটি ক্লাব থেকে অন্তত ১৪২ জনকে আটক করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন তরুণীও রয়েছেন। তবে অন্যান্য ক্যাসিনোর চেয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ক্যাসিনোটা একটু ব্যতিক্রম। যেখান থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। এই ক্যাসিনোর বিষয়ে র্যাবের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কেমন যেন গা ছমছম পরিবেশ। সাজসজ্জা দেখলে মনে হয় কোনো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি এই ক্যাসিনোটা নিয়ন্ত্রণ করেন। তবে বাইরে থেকে বোঝার উপায় নেই। গেইটে লেখা 'রেস্ট্রিকটেড এরিয়া' (সংরক্ষিত এলাকা)। ভেতরে উঁকি মারতেই দেখা গেল, এক কোণায় এক টুকরা সাপের মাথা ও কষ্টিপাথর। একটু সামনে এগিয়ে যেতেই একটি ভিআইপি কক্ষ। কক্ষের ভেতর বড় চেয়ারটিতে বাঘের মাথার ছবির একটি তোয়ালে দেয়া। একটু কাছে যেতেই দেখা গেল তার ওপর হরিণের চামড়ার টুকরো বিছানো। র্যাবের অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু র্যাব সদস্যরা ক্লাবের আশপাশে তন্নতন্ন করে খুঁজে তাদের আটক করেন। ক্যাসিনোটি সিলগালাসহ এখান থেকে আটক ৪০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে মাদক, নগদ অর্থ, কষ্টিপাথরের মূর্তি ও ক্যাসিনো সামগ্রী। বিডি-প্রতিদিন/মাহবুব
6
এবার অজানা হেপাটাইটিসের হানা। ইতোমধ্যে বিশ্বের ৩৩ দেশে ৬৫০ শিশুর মধ্যে এই রোগের সংক্রমণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ডব্লিউএইচও বলছে, রোগটি হেপাটাইটিস কি না তা নিশ্চিত হতে ব্স্তির তদন্ত শুরু হয়েছে। গুরুতর ও তীব্র রোগটিকে 'অ্যাকিউট হেপাটাইটিস' বা 'অজানা হেপাটাইটিস'বলা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ, যা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। প্রাণঘাতী রোগটি শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৯ জনের (১ শতাংশ) মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৩৮ জনের (৬ শতাংশ) যকৃত প্রতিস্থাপন করা হয়েছে। সূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রয়টার্স বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়লেও তাঁকে নোটিশ দেওয়া বা শাস্তির আওতায় আনার মতো নয়। তিনি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিটি নির্বাচনের দায়িত্বে নিয়োগকৃত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রচারণায় নামলে আচরণবিধি লঙ্ঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাঁকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে, এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি। সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, 'যাঁরা রাজনীতি করেন, তাঁরা তাঁদের মতো করে অনেক কথা বলতে পারেন। আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাঁদের কোনো সুবিধা হয়, হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথল্য নেই।' গত ইউপি নির্বাচনে প্রাণহানির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেন, 'গত নির্বাচনে লোক মারা গেছে, সেটা কীভাবে আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলার চেষ্টা করেছি। কীভাবে নির্বাচন কমিশনের ওপর সেই দায়বদ্ধতা আসে, সেটা আমার হিসাবে মেলে না।' তিনি বলেন, যখন নির্বাচন হয়ে যায়, ভোটাররা বাড়ি চলে যান; তখন নির্বাচনী মালামাল নিয়ে দূরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শত শত লোক এসে তাঁদের ঘেরাও করে ব্যালট ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। সেখানে প্রতিরোধ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্তাক্ত হন, নিহতও হন। প্রার্থী ও সমর্থকদের সহনশীলতা ও নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
9
'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস', যা চাইনিজভাষী চলচ্চিত্রের 'অস্কার' সংস্করণ হিসেবে খ্যাত। সেই ১৯৬২ সাল থেকে শুরু হয়ে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে তাইওয়ান-ভিত্তিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। তবে গত বছর থেকে এই আয়োজনে চীনের চলচ্চিত্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে সেদেশের চলচ্চিত্র কর্তৃপক্ষ। 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস'র এ বছরের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ৮১ বছর বয়সী তাইওয়ানিজ অভিনেত্রী চেন শু-ফাং। 'সেরা অভিনেত্র''র পাশাপাশি জিতে নিয়েছেন 'সেরা পার্শ্ব অভিনেত্রী'র পুরস্কারও। ঘুম থেকে জেগে দেখে ভালোবাসা দিবস চলে গেছে, অথচ সে টেরই পায়নি- এমন এক পোস্ট অফিস কর্মীর জীবন ঘিরে সাজানো তাইওয়ানিজ চলচ্চিত্র 'মাই মিসিং ভ্যালেন্টাইন' জিতে নিয়েছে 'সেরা চলচ্চিত্র' ও 'সেরা পরিচালক'সহ পাঁচটি পুরস্কার। তবে সব ছাপিয়ে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র কেন্দ্রবিন্দুতে ছিলেন চলচ্চিত্র জগতে ছয় দশকেরও বেশি সময় কাটানো চেন শু-ফাং। 'লিটল বিগ উইমেন'-এ অভিনয়ের জন্য 'সেরা অভিনেত্রী' এবং 'ডিয়ার টেন্যান্ট'-এর জন্য 'সেরা পার্শ্ব অভিনেত্রী'র পদক জিতেন তিনি। এর আগে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস' পাওয়া তো দূরের কথা, একবারের জন্য মনোনয়নও পাননি তিনি! সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/কালাম
2
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি, আদর্শ এবং সংযমের সঙ্গে রাজনীতি করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের আহবান জানিয়ে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অন্যায় করে কেউ পার পাবে না। প্রধানমন্ত্রী বলেন, 'তোমরা কেউ এমন কাজের সঙ্গে যুক্ত হবে না, যা মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করে। মানুষের আস্থা এবং বিশ্বাসকে তোমাদের মূল্য দিতে হবে।'বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা একথা বলেন।ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, 'তোমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেই আমরা তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। যদি তোমরা সেই মর্যাদা ধরে রাখতে না পার তাহলে তোমাদের কোন দরকার নেই। প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতৃবৃন্দকে বিনয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন,'আমরা চাই না ছাত্ররা ক্ষমতা পেয়েই তা দেখানো শুরু করুক। যত উপরে উঠবে তত বিনয়ী হতে হবে।'শেখ হাসিনা বলেন, সরকার ছাত্রলীগের পর যুবলীগের ওপর কঠোর হয়েছে। সামাজিক অনাচার-দূরাচার দূর করতে হবে এবং ক্যাসিনো নিয়ে মারামারি, খুনোখুনি আমরা সহ্য করবো না।তিনি কঠোর পরিশ্রম করে দেশকে গড়ে তুলছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'কাজেই এর ওপর কোন কালিমা আসুক আমি কোনভাবে তা হতে দেব না। অনিয়মকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।'প্রধানমন্ত্রী বলেন, ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশীরা আসলো কোথা থেকে, তারা ভিসা পেলো কিভাবে, সবকিছুই তদন্ত করে দেখা হবে। এই কাজে যদি কেউ বাধা দেয় তবে সে যেই হোক তাঁর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতা-কর্মীদের পরামর্শ দেন। তিনি বলেন, 'তোমাদের এমন কাজ করা উচিত হবে না, যাতে জনগণ ক্ষুব্ধ হবে।' শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ যদি সত্যিকারের নীতি ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করে তাহলে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকবে। তিনি বলেন, সংগঠনের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বাড়াতে হবে।প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি কাজের মধ্য দিয়ে নেতৃত্বে আস তাহলে জনগণ তোমাদেরকে সহজে গ্রহণ করবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আমি চাই তোমরা আদর্শ নিয়ে চলবে এবং ২০৪১ সাল পর্যন্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশ গঠনের পাশাপাশি নিজের ভাবমূর্তিও গড়ে তুলবে।শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে বিএনপি'র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যে মনোভাব দেখিয়েছে তা এখানে চলবে না। দেশের সকল আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এ সংগঠন বাংলাদেশের সকল গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।তিনি বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' এবং 'কারাগারের রোজনামচা'র মতো গ্রন্থগুলো পড়ার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, 'এসব পুস্তক থেকে তোমরা সুস্থ রাজনীতি সম্পর্কে জানতে পারবে।'আওয়ামী লীগ সভাপতি সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানান।এর আগে ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন অপু এমপি এবং আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।সূত্র : বাসস
9
'ফিমেল জেনিটাল মিউটিলেশন' সংক্ষেপে 'এফজিএম'। যে প্রথা পরিচিত 'খাতনা' নামে। বয়ঃসন্ধিতে মেয়েদের 'ক্লিটরিস' বা যৌন সুখানুভূতির প্রত্যঙ্গ কেটে দেওয়ার প্রথা যুগ যুগান্ত ধরে চলছে বিভিন্ন দেশে। অবিলম্বে প্রাচীন এই প্রথা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে একটি সভায় পোপ বলেন, "ফিমেল জেনিটাল মিউটেলেশন' (লিঙ্গচ্ছেদ) এবং নারীপাচার তাদের সম্মানের পক্ষে অবমাননাকর।" উল্লেখ্য, পৃথিবীর বেশ কিছু দেশে কয়েকটি ধর্মগোষ্ঠীর মধ্যে 'ফিমেল জেনিটাল মিউটিলেশন' (এফজিএম) বা 'খাতনা'র রীতি প্রচলিত রয়েছে। কম বয়সে প্রতিবাদের ক্ষমতা তৈরি হওয়ার আগে 'ক্লিটরিস' বা যৌন সুখানুভূতির প্রত্যঙ্গটি কেটে দেওয়া হয়। গ্যাম্বিয়া সোমালিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশের মেয়েরা প্রতিবাদ জানিয়েছেন এই প্রথার বিরুদ্ধে। এ নিয়ে ক্রমাগত সরব হচ্ছেন তারা। তাদের বক্তব্য, এই প্রথার মূলে রয়েছে পুরুষতান্ত্রিক মানসিকতা। নারীদের কোনও যৌন অনুভূতি থাকতে নেই, এই মানসিকতা থেকেই 'খাতনা'র প্রচলন। ২০১২ সালে জাতিসংঘ এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে। একে 'মানবাধিকার লঙ্ঘন' বলে উল্লেখ করে জাতিসংঘ। রবিবার পোপ বলেন, "নারী অঙ্গচ্ছেদের এই প্রথা এখনও বহু দেশে প্রচলিত। এটা দুর্ভাগ্যজনক। নারীদের সম্মান, শরীর ও স্বাস্থ্যের প্রতি অবমাননাকর এই প্রথা। 'ফিমেল জেনিটাল মিউটেলশন'- এর জন্য প্রতি বছর লাখ লাখ নারী জটিল অসুখে ভোগেন। যন্ত্রণা, ভয়, রক্তক্ষরণ, ঋতুকালীন সমস্যা, সন্তান প্রসবে অক্ষমতার মতো সমস্যা নিয়ে জীবন অতিবাহিত করছেন তারা। এবার শেষ হোক এই প্রথা।" জাতিসংঘের তথ্যানুযায়ী, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার অন্তত ৩০টি দেশে নারী অঙ্গচ্ছেদ প্রথার প্রচলন রয়েছে। শুধু এই প্রথার ফলে চার লাখের বেশি নারীর জীবনে সঙ্কট তৈরি হয়েছে। সেই তথ্য তুলে ধরে এই প্রথা বন্ধ করার ডাক দেন পোপ। তিনি এও বলেন, ''রাস্তায় এমন বহু নারী আমরা দেখি, যারা স্বাধীন নন। পাচারকারীদের দাসিবৃত্তি করে তাদের জীবন কাটছে। প্রতিবাদ করলে জোটে মার, চলে অকথ্য নির্যাতন।" তাই, সমস্ত দেশের প্রধান এবং রাজনৈতিক নেতার কাছে পোপের আর্জি, অঙ্গচ্ছেদ প্রথা ও নারী পাচার, দুই-ই বন্ধে কার্যকর পদক্ষেপ নিন আপনারা। সূত্র: ইউরোনিউজ বিডি প্রতিদিন/কালাম
3
ঢাকা: রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন (৩৩) নামে এক বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব। আউয়াল লক্ষীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান। তিনি মামলার ১ নম্বর আসামি। র্যাব বলছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে আউয়ালের পরিকল্পনা ও নির্দেশে শাহীনকে কুপিয়ে হত্যা করা হয়।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক আ ন ম ইমরান খান জানান, বুধবার দিবাগত রাতে আউয়ালকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার প্রধান আসামি এবং হত্যার মূল পরিকল্পনাকারী।গত ১৬ মে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে সাত বছরের সন্তানের সামনে শাহীন উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, গত ১৬ মে বিকেল ৪টায় সুমন ও টিটু নামে দুই যুবক শাহীন উদ্দিনকে জমির বিরোধ মেটানোর কথা বলে ডেকে নেন। শাহীন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে পৌঁছালে সুমন ও টিটুসহ ১৪ / ১৫ জন মিলে তাকে টেনে-হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যান। এ সময় শাহীনের সাত বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে ঢুকিয়ে তাঁকে চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তাঁরা। এরপর তাঁকে ওই বাড়ি থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে ফের কুপিয়ে সেখানে ফেলে রেখে চলে যান তাঁরা। পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি এবং লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে খুন করা হয়।
6
মাসুদ হাসান ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট। কর্মজীবনের সঙ্গী অস্ত্র ছেড়ে ধরেছেন কোদাল কাস্তে। তাঁর খেতের মাচায় ঝুলছে শত শত সবুজ তরমুজ। প্রথম দফায় বিক্রি করেছেন দুই লাখ টাকার তরমুজ। গত সপ্তাহে আবারও বিক্রি করেছেন দেড় লাখ টাকার তরমুজ। মধুপুরের লাল মাটিতে বারোমাসি তরমুজ চাষ করে সফল হয়েছেন তিনি। তাঁর সফলতায় এলাকার অনেকেই তরমুজ চাষে ঝুঁকছেন।টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ভবানীটেকি গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মাসুদ হাসান সাত বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেছেন তরমুজ। তিনি চাষ করেছেন লেন ফিএফ-১ জাতের বারোমাসি তরমুজ। দুই মাস আগে রোপণ করা তরমুজের চারা। মাচার ওপর তুলে দিয়েছেন সেই তরমুজের চারা। মাচায় থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের তরমুজ। এই তরমুজের ভেতরে হলুদ। বারোমেসে এই তরমুজ খেতে খুব সুস্বাদু। চলতি মৌসুমে প্রায় ১২ লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন মাসুদ হাসান।তরমুজ চাষি মাসুদ হাসান বলেন, 'সেনাবাহিনী থেকে অবসরের পর কৃষি কাজ শুরু করি। নানান ভাবনা থেকেই বারোমাসি তরমুজ চাষ শুরু করি। সাত বিঘা জমিতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করে তরমুজ চাষ করি। পরিবেশ অনুকূলে থাকলে ফল বেশ ভালো। তরমুজের চারা লাগানো থেকে তরমুজ পরিপক্ব হতে ৭০ দিনের মতো সময় লাগে। আশা করি এই তরমুজ চাষে সফল হব।'প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোন্নাফ হোসেন বলেন, 'বনাঞ্চলে আনারস, কলা, আদা, হলুদ চাষ দেখেছি। এবার বারোমাসি তরমুজ চাষ দেখলাম। তরমুজ খেতেও ভালো। ঘ্রাণ ও মিষ্টিতে ভরপুর। তাঁকে দেখে তরমুজ চাষের প্রতি আমাদের সকলেরই আগ্রহ সৃষ্টি হয়েছে।'স্থানীয় ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, 'মাসুদ হাসানকে আধুনিক তরমুজ চাষে উপজেলা অফিস থেকে পরামর্শ ও অন্যান্য সহযোগিতা করা হয়। তাঁর এই বাগান দেখে অনেকেই তরমুজ চাষে উদ্বুদ্ধও হচ্ছেন।'উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, 'যে কোনো ফল বা ফসল অসময়ে উৎপাদন করতে পারলে অনেক লাভবান হওয়া যায়। বারোমেসে তরমুজ চাষ করে সফল হয়েছেন। লাল মাটির এই অঞ্চলে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে তরমুজ চাষে ব্যতিক্রমই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
6
জরুরি প্রয়োজনে মেডিকেল সেবা দিতে মোটরসাইকেলে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে তুরস্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ক খবর প্রকাশিত হয়। খবরে মোটরসাইকেল অ্যাম্বুলেন্সের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে অনেকগুলো মোটরসাইকেল সারিবদ্ধভাবে মহড়া দিতে দেখা গেছে। বিডি প্রতিদিন/হিমেল
3
সোনাক্ষী সিনহা, আথিয়া শেঠি, জারিন খান, বলিউডে সালমান খানের হাত ধরে অভিষেক হয়েছে এমন তারকার সংখ্যাটা নেহাত কম নয়। কিন্তু পরিবারের সদস্যকে বলিউডে আনতে গিয়েই সালমান ঝামেলায় পড়েছেন। তার বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার বলিউড অভিষেকের খবর বেশ পুরনো। নায়িকা নিয়েই মূল ঝামেলাটা বেঁধেছে। ছবিতে আয়ুশের নায়িকা হিসেবে সালমান ঠিক করে রেখেছেন মৌনি রয়কে। ভগ্নিপতি আয়ুশ তাতে সম্মত হচ্ছেন না। তিনি বড় কোনো অভিনেত্রী কিংবা প্রতিষ্ঠিত কোনো অভিনেত্রীর বোন বা মেয়ের সঙ্গে জুটি বাঁধতে চান। বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা
2
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেওয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা করা হচ্ছে।' আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল-কলেজ খুলে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।' এর আগেপ্রেসক্লাবেস্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত শেখ হাসিনার কারামুক্তি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. দীপু মনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
৯ বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মর্তুজা ভূঞাঁ। চিকিৎসার পরও তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ২০১০ সাল থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ফেনী সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ থেকে জি এস পদে নির্বাচন করে নির্বাচিত হন তিনি। পরে দীর্ঘ ২৬ বছর মর্তুজা ভূঞাঁফেনী জেলার মুক্তিযোদ্ধা সংসদের থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তরাধিকার সূত্রে তিনি খুব একটা বিত্তশালী নন। পৈতৃকভাবে যেটুকু সম্পত্তি ছিল, তাও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বিক্রি করে দিতে হয়েছে। ফেনীতে এই মুক্তিযোদ্ধার বসতভিটাও এক জামায়াত নেতা অবৈধভাবে দখল করে রেখেছেন। এ অবস্থায় তিনি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার তিন ছেলের মধ্যে বড় ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মেজো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ছোট ছেলে এবার এসএসসি পাস করেছে। সম্প্রতি আরও একটি রোগে আক্রান্ত হন মর্তুজা। গত ২৩ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পাকস্থলীতে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। এ জন্য পায়ুপথ বন্ধ করে বিকল্প পায়ুপথ করে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার আরও একটি অস্ত্রোপচার করতে হবে। দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে পরিবারটি আজ পাহাড়সম ঋণে জর্জরিত। এ পরিস্থিতির মধ্যে মর্তুজা ভূঞাঁচিকিৎসার জন্য আরও ২৫ লাখ টাকার প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই মুক্তিযোদ্ধার পরিবার। একজন বীর মুক্তিযোদ্ধার জীবনের ক্রান্তিলগ্নে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন- এমনটি প্রত্যাশা এই পরিবারের।
6
ফেনী-৩, (সোনাগাজী-দাগনভূঞা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত জাপার প্রার্থী সাবেক সেনাকর্মকর্তা লে. জে. (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে এবং ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন। সরেজমিন জানা যায়, ফেনী-৩, (সোনাগাজী-দাগনভূঞা) আসনে '৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শিল্পপতি মরহুম মোহাম্মদ মোশারফ হোসেন সংসদ সদস্য ছিলেন। পরপর তিনবার প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হয়। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করায় একতরফা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রবাসী আওয়ামী লীগ নেতা রহিম উল্যাহ নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লে. জে. (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর সময় সোনাগাজীতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এলাকাবাসীর কাছে পরিচিতি অর্জন করেন। এ দিকে বিএনপির প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন। আকবর হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই। দাগনভূঞার সন্তান হিসেবে দাগনভূঞায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তবে নির্বাচনী মাঠে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। এ আসনে বিএনপির পক্ষে আগের মতো তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করে ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার উৎসাহ সৃষ্টি করতে পারলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। সোনাগাজী-দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসনে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সোনাগাজী উপজেলায় ৬০টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ১৭ হাজার ৫৪০ জন পুরুষ ভোটার এবং এক লাখ ২৮ হাজার ১০৪ জন নারী ভোটার ভোট দেবেন। আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। দাগনভূঞা উপজেলায় ৬৪টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৯২ হাজার ৯২৭ জন ভোটার ভোট দেবেন। সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন জানান, ধানের শীষ প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের লড়াই হিসেবে মাঠে নামতে হবে। জনসমর্থন কাজে লাগাতে হলে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে অতীতের মতো ভূমিকা রাখতে হবে। সাংগঠনিকভাবে নেতৃত্বে থাকা নেতাদের এগিয়ে এসে উৎসাহ সৃষ্টি করতে হবে। সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, উপজেলার বেশির ভাগ নেতাকর্মীর নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তারপরও দলীয় প্রার্থী মাঠে এলে আমরা মামলা-হামলা মাথায় নিয়ে মাঠে নামবো।
6
উন্নত দেশগুলো ইতোমধ্যে ৫-জি প্রযুক্তি ব্যবহার শুরু করেছে, বাংলাদেশও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ আপগ্রেডেড নেটওয়ার্কের সব সুবিধা পাওয়ার পরিকল্পনা করছে। নতুন প্রযুক্তির সঙ্গে ডিজিটাল রূপান্তরে আসবে নতুন গতি। দেশের ৫-জি নেটওয়ার্কের এ যাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী ৫-জি স্মার্টফোন 'রিয়েলমি ৮ ৫-জি'। রিয়েলমি ৮ ৫-জি এবং ইউনিভার্সেল পিকচার্সের 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯' এর কোলাবরেশন থাকায়, এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস থেকে অনুপ্রাণিত হয়ে। স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারতি জানতে ক্লিক করুন ://./__ ৫-জি প্রসেসর, সুবিশাল ব্যাটারি আর ৫-জি পাওয়ার সেভিংয়ের সঙ্গে হবে নতুন অভিজ্ঞতা রিয়েলমি ৮ ৫-জি-তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ৫জি প্রসেসর, যা গতানুগতিক প্রসেসরের চেয়ে ২৮ শতাংশ বেশি পাওয়ার এফিশিয়েন্ট। এই প্রসেসর ৫-জি ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই এবং স্মার্টফোন ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ৫-জি অভিজ্ঞতা প্রদানে মূলধারার ৫-জি ফ্রিকোয়েন্সি ব্যান্ড সমর্থন করে। এ শক্তিশালী প্রসেসরের সঙ্গে ব্যবহারকারীরা অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রতি ক্ষেত্রেই ব্যবহারকারীরা আপগ্রেডেড বোধ করবেন। কম ল্যাটেন্সির সঙ্গে মাত্র এক মিলি সেকেন্ডে ব্রাউজিং, গেমিং বা ভিডিও স্ট্রিমিং করা যাবে অনায়াসে। অর্থাৎ কোনো বাধা ছাড়াই স্মার্টফোন ব্যবহারকারীরা যেকোনো ধরনের বিনোদন মুহূর্তের মধ্যে উপভোগ করতে পারবেন। ফোনটির পাওয়ার এফিশিয়েন্সিও চমকপ্রদ। গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও এক ধাপ বাড়াতে রিয়েলমি ৮ ৫-জিতে রয়েছে পাঁচ হাজার অ্যাম্পেয়ারের সুবিশাল ব্যাটারি। ১৮ ওয়াট টাইপ-সি কুইক চার্জের সঙ্গে এ ব্যাটারি অত্যন্ত কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। তাই ব্যবহারকারীরা চার্জ শেষ হওয়ার কোনো চিন্তা ছাড়াই সীমাহীন বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটি স্মার্ট ৫-জি পাওয়ার সেভিং সাপোর্ট করে। রিয়েলমি ৮ ৫-জিতে স্মার্ট ৫-জি প্রযুক্তি থাকায় এটি বুদ্ধিমত্তার মাধ্যমে আশপাশের সিগন্যাল অনুধাবন করতে পারে এবং কম সময়ে ৪-জি ও ৫-জির মধ্যে পরিবর্তিত হতে পারে। এটি বাজারের অন্য ফোনের চেয়ে শক্তির ব্যবহার ৩০ শতাংশ কমাতে সাহায্য করবে। অন্যান্য আকর্ষণীয় ফিচার, যেমন: সিপিইউ টিউনিং, ব্যাকলাইট অ্যাডজাস্টমেন্ট, স্লিপ স্ট্যান্ডবাই অপটিমাইজেশন, অ্যাপ কুইক ফ্রিজ এবং স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন আরও ভালো ব্যাটারি লাইফ দেবে। এ চিপসেট ও ব্যাটারির সমন্বয় এক কথায় অসাধারণ। ৯০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে হাইপার স্লিম বডি ও নজরকাড়া স্পিড লাইট ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন ও স্ক্রিনের প্রশ্নে বলা যায়, রিয়েলমি ৮ ৫-জি সবদিক থেকেই চমৎকার একটি ফোন। এর হাইপার স্লিম বডি ও আকর্ষণীয় ডিজাইনের জন্য এ ফোন হাতে নিলে ভিড়ের মাঝে আপনি নিশ্চিতভাবে সবার নজর কাড়বেন। ৮.৫ মিলিমিটার হাইপার স্লিম বডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫-জি দেশের বাজারে সবচেয়ে হালকা ৫-জি স্মার্টফোন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্মুথ ডিসপ্লেযুক্ত রিয়েলমি ৮ ৫-জি নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে প্রতি সেকেন্ডে ৯০ ফ্রেম তৈরিতে সক্ষম। স্ক্রিনে সোয়াপ করলে প্রতিবার আপনি অত্যন্ত মসৃণ অভিজ্ঞতা পাবেন এবং প্রতিবার ট্যাপ হবে আরও বেশি সন্তোষজনক। এ বাজেটের মধ্যে ৫-জি ফোন হিসেবে রিয়েলমির এ নান্দনিক ডিভাইসটি নিঃসন্দেহে অসাধারণ। এছাড়া ফোনটির ব্যাক কাভার ইউনিভার্সেল পিকচার্সের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ দ্বারা অনুপ্রাণিত। এই সিনেমার গতিময় হেডলাইট থেকে ধারণা নিয়ে তা ফোনের পেছনে ব্যবহার করে ডায়নামিক স্পিড লাইট ডিজাইন তৈরি করা হয়েছে। ফোনটি শেক করা হলে, এটি এক ধরনের আলোর বিচ্ছুরণের মতো পরিবর্তিত হয়, যা গ্লসি ইফেক্ট দেয়। এটি ব্যবহারকারীর পাশাপাশি যে দেখে তার কাছেও আকর্ষণীয় লাগে। ৮ জিবির্যাম, সঙ্গে ৫ জিবি ডায়নামিকর্যাম, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ রিয়েলমি ৮ ৫-জিতে ব্যবহার করা হয়েছে ডায়নামিকর্যামএক্সাপানশন টেকনোলজি। এ কারণেই আপনি রিয়েলমি ৮ ৫-জির ইন্টারনাল মেমরিকে ভার্চ্যুয়ালর্যামেরূপান্তরিত করতে পারবেন। তাইত রিয়েলমি ৮ ৫-জিতে ৮ জিবির্যামের পাশাপাশি আপনি পাচ্ছেন আরও ৫ জিবি পর্যন্ত ডায়নামিকর্যাম। অসাধারণ এ ফিচারের কারণে রিয়েলমি ৮ ৫-জির পারফরমেন্স হবে খুবই স্মুথ। শুধু তাই নয়, রিয়েলমি ৮ ৫-জিতে ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজের পাশাপাশি থাকবে ডুয়াল সিম স্লট এবং ১ টেরাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমরি এক্সটেন্ড করার সুবিধা। কাজেই ১ টেরাবাইট পর্যন্ত মেমরি এক্সটেন্ড করে আপনি রিয়েলমি ৮ ৫-জিতে স্টোর করতে পারবেন ২,৬২,০০০+ ছবি কিংবা ২০৯,০০০+ গান কিংবা ৪,১৯০+ টিভি সিরিজ। ৪৮ মেগাপিক্সেলের নাইটস্কেপ ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অত্যাধুনিক ক্যামেরা ছাড়া আধুনিক জীবন চিন্তাই করা যায় না। মানুষের এ চাহিদা পূরণে রিয়েলমি ৮ ৫-জিতে রয়েছে ৪৮ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে আছে ৪৮ মেগাপিক্সেলের হাই-ডেফিনিশনের প্রাইমারি ক্যামেরা, বি অ্যান্ড ডব্লিউ পোর্ট্রেট লেন্স ও ৪ সেমি ম্যাক্রো লেন্স। ৫-জি নেটওয়ার্কের দ্বৈত সম্ভাবনা ও এ ক্যামেরা সেটআপের সঙ্গে ব্যবহারকারীরা অসাধারণ ছবি তুলতে পারবেন। পাশাপাশি এআই বিউটি ও পোর্ট্রেট মোডের সঙ্গে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ঝকঝকে সেলফি তোলার জন্য যথেষ্ট। এর সঙ্গে রিয়েলমি ইউআই ২.০ ও ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচার ব্যবহারকারীকে দেবে উন্নত অভিজ্ঞতা। এ ডিভাইসটি ৮জিবির্যামও ৫ জিবি ডায়নামিকর্যামেপাওয়া যাচ্ছে, যার স্টোরেজের ধারণক্ষমতা ১২৮ জিবি, সঙ্গে ১ টিবি পর্যন্ত মেমরি এক্সটেনশনের সুবিধাও থাকছে। নিঃসন্দেহে এটি বর্তমানে দেশীয় বাজারের সবচেয়ে সাশ্রয়ী ৫-জি ফোন। এছাড়া এতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার ও স্পেসিফিকেশন, যা ব্যবহারকারীদের ৫-জি নেটওয়ার্কের সঙ্গে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে। উল্লেখ্য আগামী তিন বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত '১+৫+টি' কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি স্মার্টফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি ৮ ৫-জি পাওয়া যাচ্ছে, সুপারসনিক ব্লু এবং সুপারসনিক ব্ল্যাক এ দুটি কালারে। আগ্রহীরা শুধু ইভ্যালিতে ১০ জুলাই রাত ১০:১০ মিনিট থেকে এ স্মার্টফোনটি কিনতে পারবেন ১৯ হাজার ৯৯০ টাকার অবিশ্বাস্য মূল্যে। ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি গ্যারান্টিসহ স্মার্টফোনটি কিনতে ভিজিট করুন ://./__
11
সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে। শুক্রবার এই গ্যাস জিটিসিএলের পাইপলাইনে দেওয়া শুরু হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শুক্রবার কেরানীগঞ্জে তিতাস গ্যাসের ২০ ইঞ্চি পাইপলাইনের নির্মাণ কাজের উদ্বোধনকালে এই তথ্য জানান। জ্বালানি বিভাগ জানিয়েছে, পুরোনো কূপে ওয়ার্কওভারের মাধ্যমে ১ হাজার ৮৯৮ মিটার গভীরে এই গ্যাস স্তরের সন্ধান মিলেছে। এই কূপে আরও তিনটি স্তর থেকে গ্যাস তোলা যাবে। কূপের ওয়ার্কওভার কাজ হয় গত বছরের ১ অক্টেবর থেকে ১ জানুয়ারি পর্যন্ত। সিলেটের এই গ্যাস কাঠামোতে ১৭০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। তিতাসের পানগাঁও ভালভ স্টেশন থেকে কেরাণীগঞ্জের বিসিক শিল্প নগরে ২০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করছে পাইপলাইন ইঞ্জিনিয়ার্স লি. ব্যয় হবে ৫০ কোটি টাকা। এখন পানগাঁও ভালব স্টেশন থেকে ৮ ইঞ্চি গ্যাস লাইনের মাধ্যমে জিনজিরা কেরানীগঞ্জ এলাকায় শিল্প, বাণিজ্য, আবাসিক খাতে গ্যাস সরবরাহ করা হয়। উচ্চতর ডায়ার গ্যাস লাইন না থাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হয় না বলে অনেক শিল্প প্রতিষ্ঠানে স্বল্প চাপ বিরাজ করছে। বিসিক শিল্পনগরীতে স্থাপিত ১২৫টি বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে, যার অধিকাংশই গ্যাস-নির্ভর। এ শিল্পগুলােতে গ্যাস সংযােগ না থাকায় উদ্যোক্তারা শিল্পপ্রতিষ্ঠান চালু রাখতে বর্তমানে প্রচুর লােকসানের সম্মুখীন হচ্ছেন। এমনকি বহু সংখ্যক শিল্প প্লট খালিও রয়েছে। কেরানীগঞ্জের জিনজিরার বিভিন্ন এলাকায় ডাইং ফ্যাক্টরি, ওয়াশিং প্ল্যান্টসহ হালকা-ভারী বিভিন্ন ধরনের বহু সংখ্যক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। নতুন পাইপলাইন হলে বিসিকের আওতাধীন শিল্পাঞ্চলে ভবিষ্যতে অন্তত এক হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালানি সচিব আনিছুর রহমান, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নূরুল্লাহ প্রমুখ।
6
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত লাভিভ শহরে গেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনাজোলি। তিনি সেখানে সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা 'ইউএনএইচসিআর'- এর বিশেষ দূত হিসেবে সেখানকার একটি আবাসিক (বোর্ডিং) স্কুল ও চিকিৎসা প্রতিষ্ঠান পরিদর্শনে গেছেন। লাভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম 'সিএনএন'। তিনি আরও বলেন, "এই অঞ্চলের বোর্ডিং স্কুল পরিদর্শনের সময় তিনি (জোলি) আবারও আসার প্রতিশ্রুতি দিয়েছেন।" কোজিটস্কি বলেন, "জোলি আমাদের স্বেচ্ছাসেবকদের সাথেও কথা বলেছেন, যারা লভিভের প্রধান রেলওয়ে স্টেশনে চিকিৎসা এবং মানসিক সহায়তা প্রদান করে। তিনি তাদের কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।" "জোলির এই সফর আমাদের সকলের জন্য বিস্ময়কর ছিল," যোগ করেন কোজিটস্কি। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/কালাম
3
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-কাথাচুড়া গ্রামের আব্দুর সবুর মিয়ার ছেলে শরিফ (২৮), রামচন্দ্রপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল ইসলাম (২২), কড়ইতলী গ্রামের আব্দুল করিমের ছেলে রুবেল হাসান (২১)। পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেলে ছবি দেওয়ার নাম করে ওই কিশোরীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এসময় গ্রেপ্তারকৃত রাশিদুল মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনা চেপে যাওয়ার জন্য ওই কিশোরীকে হুমকি দেয়। পরে ভিকটিম ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পুলিশে অভিযোগ করেন। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
6
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চলতি বছর দেশের মাটিতে ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে সব ক্রিকেট আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একামেডি মাঠে বিবিসির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবশর্ষ উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মিরপুরে দিনটি উদযাপন উপলক্ষে বিসিবির উদ্যোগে কোরআন পাঠ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সেখানে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, 'এ বছর দেশের মাটিতে সবগুলো ক্রিকেট আয়োজন বঙ্গবন্ধুর নামে হবে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট।' করোনার কারণে মুজিববর্ষ পরিকল্পনা অনুযায়ী উদযাপন করা যায়নি। বিভিন্ন মন্ত্রণালয়, সংগঠনের মতো বিসিবিরও মুজিববর্ষ নিয়ে পরিকল্পনা ছিল। তার মধ্যে অন্যতম ছিল গত বছরের মার্চে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে বঙ্গবন্ধুর নামে টি-২০ সিরিজ আয়োজন করা। কারা কারা ওই টুর্নামেন্টে খেলবেন সেটাও অনেকটা ঠিক হয়ে এসেছিল। কিন্তু গত বছর তো নয়ই চলতি বছরের মার্চেও ওই টুর্নামেন্টে আয়োজন করা সম্ভব হয়নি। তবে মুজিববর্ষের আয়োজন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু এশিয়া ও বিশ্ব একাদশ সিরিজ আয়োজনের ব্যাপারে এখনও তাই আশাবাদি বিসিবি। এ নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনটা ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা তাই এখনও আশা দেখছি। তবে কোভিড পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সে দিকেও চোখে রাখতে হচ্ছে। আমাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করা।'
12
দক্ষিণ আফ্রিকা থেকে উড়োজাহাজে করে নেদারল্যান্ডসে ফেরার পর করোনা শনাক্ত হওয়া যাত্রীদের অনেককে হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। গতকাল রোববার কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে যান এক দম্পতি। এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় ওই দম্পতিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নেদারল্যান্ডসের সীমান্ত পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত শুক্রবার আমস্টারডামের সিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে ৬১ যাত্রীর করোনা শনাক্ত করে কর্তৃপক্ষ। তাঁরা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে তাঁদের হোটেল কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরে কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত যাত্রীদের মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ঘোষণা শোনার পরই কোয়ারেন্টিন থেকে পালিয়ে যান এক দম্পতি। পুলিশের মুখপাত্র স্ট্যান ভারবার্ট এএফপিকে বলেন, 'সিফলের দ্য রয়েল নেদারল্যান্ডস মেরেচাউসির (জাতীয় পুলিশ বাহিনী) সদস্যরা সন্ধ্যায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছেন। তাঁরা একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পালিয়ে গিয়েছিলেন।' ভারবার্ট জানান, ওই দম্পতির মধ্যে স্বামীর বয়স ৩০ বছর। তিনি স্প্যানিশ নাগরিক। আর ২৮ বছর বয়সী স্ত্রী পর্তুগিজ। স্পেনের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একটি উড়োজাহাজের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে উড়োজাহাজটির স্পেনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ভারবার্ট বলেন, নেদারল্যান্ডসের সরকারি কৌঁসুলির কার্যালয়ে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সীমান্ত পুলিশ। জননিরাপত্তায় ঝুঁকি তৈরির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যে জনস্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষের কাছে ওই জুটিকে হস্তান্তর করা হয়েছে। তবে ওই দম্পতি কীভাবে হোটেল ছেড়ে পালিয়েছিলেন এবং কীভাবে তাঁদের পালানো বিষয়টি জানা গেল, তা নিশ্চিত হওয়া যায়নি। নেদারল্যান্ডসের জনস্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষের মুখপাত্র স্টেফানি ভ্যান ওয়ারডেনবার্গের ভাষ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া দম্পতির একজন করোনায় আক্রান্ত ছিলেন এবং তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল। অপরজনের করোনা শনাক্ত না হলেও কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। দুজনকেই আইসোলেশনে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন তিনি। তবে তাঁদের একই হোটেলে রাখা হয়নি। শুক্রবার নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার ওই দুই ফ্লাইটে ৬০০ যাত্রী ছিলেন। প্রায় সারা দিন তাঁদের বিমানবন্দরে রেখে করোনা পরীক্ষা চালানো হয়। এর কয়েক ঘণ্টা আগে নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হিউগো দে জং বলেছিলেন, কোয়ারেন্টিনে থাকা সবাই যেন বিধি মেনে চলে, তা নিশ্চিত করা হবে। দক্ষিণ আফ্রিকার ওই দুই ফ্লাইটে আসা করোনায় আক্রান্ত যাত্রীদের বেশির ভাগকে হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হাতে গোনা কয়েকজনকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার অনুমতি দেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যে যাঁদের করোনা শনাক্ত হয়নি, তাঁদেরও বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
3
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু, এরপর ফ্রান্সের পল পগবা, ইতালির ম্যানুয়েল লোকেতেল্লিসহ অনেকেই ইউরো চ্যাম্পিয়নশিপে দলের সংবাদ সম্মেলনে নিজের সামনে থেকে মদের বোতল কিংবা ড্রিংকসের বোতল সরিয়ে ফেলেছিলেন। স্পন্সর প্রতিষ্ঠান হওয়ার কারণে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা নির্দেশ দিয়েছিল আর কেউ যেন সামনে থেকে কিছু না সরান। কারণ এতে তাদের আয়ের উৎস কমে যাবে। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে উয়েফা। খোদ জাতীয় দলগুলোকেই নিদের্শ দেয়া হয়েছে, মুসলিম ফুটবলারদের সামনে যেন মদ জাতীয় কোনো পণ্যই না রাখা হয়। এক বিবৃতিতে উয়েফাভুক্ত দেশগুলোকে এই নির্দেশ দেয় সংস্থাটি। এরপর পল পগবা ও করিম বেনজেমাও জাতীয় দলের সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন। সামনে ছিল না হেইনেকেন কিংবা মদ জাতীয় কোনো ড্রিংসের বোতল। উয়েফার এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সারা বিশব্যাপী, বিশেষত মুসলিম দেশগুলোতে। এর আগে গ্রুপপর্বে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোকের বদলে সবাইকে পানি খেতে উৎসাহিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি নিজের সামনে থাকা কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার বোতল সরিয়ে পানির বোতল রাখেন। আর তার এমন কাণ্ডে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে কোকাকোলা। জানা গেছে রোনালদোর এমন কাণ্ডের পর এখন পর্যন্ত প্রায় চারশ কোটি ডলার ক্ষতি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। তাদের শেয়ারবাজারের দরে নেমেছে এই বিশাল ধস। রোনালদোর এই বোতল সরানোর কাণ্ডের আগে কোকাকোলার প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬.১ ডলার করে। সেদিনই সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে আলোচনার জন্ম দেন রোনালদো। আর এর ধাক্কা লাগে কোকাকোলার শেয়ারবাজারে। অর্থনীতিভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, রোনালদোর ওই বোতল সরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর কোকাকোলার প্রতিটি শেয়ারের মূল্য কমে হয়ে গেছে ৫৫.২ ডলার। যার ফলে সামগ্রিকভাবে তাদের শেয়ারের দাম কমেছে ১.৬ শতাংশ এবং মার্কেট ভ্যালু কমে গেছে ৪০০ কোটি ডলার। অবশ্য কোকাকোলা কোম্পানি জানায়, শুরুতে একটা ধাক্কা লাগলেও, ধীরে ধীরে আবার বাড়ছে তাদের শেয়ারের দাম। এখন প্রতিটি শেয়ারের মূল্য ৫৫.২৯ ডলার করে। এছাড়া সবমিলিয়ে কোম্পানির নেট মূল্য ২ হাজার ৩৮০ কোটি ডলার। শেয়ারবাজারে বিশাল ধস নামলেও রোনালদোর বোতল সরানোর কাণ্ডকে ইতিবাচকভাবেই নিয়েছে কোকাকোলা কোম্পানি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রত্যেক মানুষেরই নিজ নিজ পানীয় বাছাই করার স্বাধীনতা রয়েছে। প্রত্যেকেরই আলাদা আলাদা স্বাদ ও পছন্দ রয়েছে।' কোকাকোলার এক মুখপাত্র জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার পর শুধু কোকাকোলাই নয়, খেলোয়াড়দের জন্য পানি এবং জিরো সুগার কোকাকোলার ব্যবস্থাও রাখা হয়। পল পগবা জার্মানির বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তার সামনে থাকা বিয়ারের বোতল নামিয়ে ফেলেন। পগবা যেহেতু মুসলিম ধর্মের অনুসারী তাই তিনি বিয়ার পান করেন না। তবে পগবা যে কোম্পানির বিয়ার টেবিল থেকে নামিয়ে ফেলেছেন সেটি ছিল ইউরোর প্রধান পৃষ্ঠপোষক হেইনেকেন। তখন খেলোয়াড়রা পৃষ্ঠপোষক কোম্পানিগুলোর পণ্য নিয়ে এমন করায় অনেকে অবাকও হন।
12
ঝালকাঠিতে জ্বালানি তেল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বেলা ১১টায় শহরের ইউসুফ আলী কমিশনার সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিডি প্রতিদিন/এমআই
6
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, 'ডিআইউইউ'র সমাজবিজ্ঞান বিভাগ উচ্চশিক্ষার পাশাপাশি গবেষক তৈরিতে সহায়তা করছে। আমি বিশ্বাস করি, এখানকার শিক্ষার্থীরা দেশ ছাপিয়ে বিদেশে গবেষণা খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।'অনুষ্ঠানে ডিআইইউ'র সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'ডিআইইউ'র সমাজবিজ্ঞান বিভাগকে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি আদর্শ বিভাগে পরিণত করতে চাই। এ বিভাগ যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং এ বিভাগকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আমাদের সকল শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছে।'ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. শওকত আরা হোসেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা খান, সহকারী অধ্যাপক তানজিলা শবনম, সহকারী অধ্যাপক জমশেদুর রহমান, প্রভাষক ড. শামীম হামিদী, ডেপুটি রেজিস্ট্রার নাজমা সুলতানাসহ সমাজবিজ্ঞান বিভাগের নবাগত ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
1
শেরপুরে ছেলে আবু সাঈদ (২৮) হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনকরেছেন তার মা সুলতানা বেগম (৬৫)। মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আবু সাঈদ সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের মো. নূর হোসেনের ছেলে। তিনি ৪১তম বিসিএস-এ প্রিলিমিনারী পরীক্ষায় পাশ করেছিলেন। সংবাদ সম্মেলনেমৃত আবু সাঈদের ছোট বোন তানজিলা আক্তার নয়ন লিখিত বক্তব্য পাঠ করেন। সাঈদের মা জানান, প্রতিবেশী এক মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়ের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা সম্পর্কটি মেনে নিতে পারেননি। একপর্যায়ে গত ১১ জুন রাতে সাঈদকে অভিযুক্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় আঘাত করে। কিন্তু আবু সাঈদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে আমাদের জানানো হয়। অভিযুক্তরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে আবু সাঈদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ওই হাসপাতাল থেকে সাঈদকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় সাঈদের ছোট বোন তানজিনা আক্তার নয়ন ২৭ জুন আদালতে হত্যা মামলা করে। মামলায় আতিক মিয়া (৩০), জাকির (২৮), তরিকুল ইসলাম (৩০), ডা. সোয়েব (২৭), প্রেমিকা শারমিন সুলতানা ডেইজী (২৫), মোছা. জুলি (৩২), মো. আলিম মিয়াসহ (৪০) কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়। এবিষয়ে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী বলেন, দুর্ঘটনা বা হত্যার বিষয়ে আগে পুলিশকে কিছুই জানানো হয়নি। ঘটনার অনেক পরে আদালতে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আদালতের নির্দেশে আগামীকাল লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। বিডি প্রতিদিন/এমআই
6
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, 'নির্বাচন কমিশনের ওপর আমার কোনো আস্থা নেই। আর সার্চ কমিটির কোনো কাজ নেই। কারণ নির্বাচনের জন্য যাদের বাছাই করা হবে, তারা কোনো না কোনো রাজনৈতিক দল করেন। আবার যদি দল নাও করেন, তারপরও তাদের ওপর মানুষ আস্থা রাখবে না। কারণ বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই।'জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আজ শনিবার নাগরিক সমাজ আয়োজিত এক সেমিনারের তিনি এসব কথা বলেন।আকবর আলি খান বলেন, 'কোনো কমিটি দিয়ে কাজ হবে না। সার্চ কমিটি আদেও কোনো কাজ করছে না।'আকবর আলি খান বলেন, 'নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছা করলেই একটি ভালো নির্বাচন করতে পারবে না। এ জন্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচনে বেশির ভাগ ক্ষমতা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের। তাঁদের সিদ্ধান্ত উল্টে দেওয়ার ক্ষমতা ইসির নেই। ভোটকেন্দ্রে আইনগত ক্ষমতা প্রিসাইডিং কর্মকর্তাদের। তাদের সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা উল্টে দিতে পারেন না।'জনসমর্থন ছাড়াই সরকার টিকে থাকতে চায়: ড. কামাল হোসেনসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলেন, 'জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকেরা। আর প্রিসাইডিং কর্মকর্তা হন সরকারি ও এমপিওভুক্ত বেশির ভাগ শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তা। তারা জানেন পদে থাকতে হলে সরকারের কথা শুনতে হবে। এই অবস্থা নিয়ন্ত্রণ করতে হলে আমলাতন্ত্রের ওপর সরকারের ক্ষমতা কমাতে হবে। ইসি একা কিছু করতে পারবে না।' আকবর আলি খান বলেন, 'রাজনীতিক দলগুলোরও সংস্কার করতে হবে। বেশির ভাগ দল গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না। আমাদের দেশের সিস্টেম যুক্তরাষ্ট্রের মতো করতে হবে। আর সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে। তবে এ ধরনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।'সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, 'তিন-চারটা কিংবা পাঁচটা লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন সুষ্ঠু করা কখনই সম্ভব নয়। কারণ প্রত্যেকটা নির্বাচনে আইন অনুযায়ী ক্ষমতা দেওয়া থাকে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারকে। সুতরাং রিটার্নিং কর্মকর্তা বা প্রিসাইডিং কর্মকর্তা যে সিদ্ধান্ত দেবেন, তার বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের। শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে হবে না, রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারদেরও শক্তিশালী করতে হবে।'
6
অক্টোবর চীনের ইতিহাসে অনন্য মাস। এই অক্টোবরে ৭০ বছর পূর্ণ হলো গণপ্রজাতন্ত্রী চীনের। এ নিয়ে মাসের প্রথম দিন ব্যাপক উৎসবও হয়ে গেল তিয়েনআনমেন চত্বরে। তবে সেদিনও চীনের চেয়ে বিশ্ব সংবাদমাধ্যম দখল করে রেখেছিল হংকং। সেখানকার প্রত্যর্পণ বিলবিরোধী আন্দোলন নিয়েই দুনিয়াব্যাপী যত আলাপ-আলোচনা এখন। আর এই অভূতপূর্ব ছাত্র আন্দোলনে ক্রমে বিশাল ছায়া বিস্তার করে দাঁড়িয়ে যাচ্ছেন এডওয়ার্ড লিয়ুং নামের এক তরুণ, কারাগারে থেকেই যিনি ক্রমে চীনের আয়াতুল্লা রুহুল্লা খোমেনি হয়ে উঠছেন। এ বছর ইরান বিপ্লবেরও ৪০তম বার্ষিকী পালিত হচ্ছে। গত শতাব্দীর বিশ্বে তিনটি বড় রাজনৈতিক ঘটনার দুটি ছিল গণচীন ও ইরানের বিপ্লব। হংকংয়ে এডওয়ার্ড লিয়ুংয়ের উত্থান ইঙ্গিত দিচ্ছে, মাও সে-তুং কিংবা আয়াতুল্লা খোমেনির পরও পরিবর্তনের রাজনীতি দুনিয়াব্যাপী থেমে নেই। পাল্টাচ্ছে কেবল তার ধরন। পাল্টাচ্ছে 'বিপ্লব' ও 'প্রতিবিপ্লব'-এর মানে। তরুণেরা ক্রমে রাজনীতিতেই আগ্রহ দেখাচ্ছে; আর কর্তৃত্ববাদীরা হুমকি দিয়ে যাচ্ছে; যেভাবে আংকেল শি হংকংয়ের বিক্ষোভকারীদের পরোক্ষভাবে 'হাড় গুঁড়ো করে দেওয়া'র হুমকি দিলেন নেপাল সফরকালে, ১৩ অক্টোবর। হংকংয়ের আন্দোলন উপনিবেশবিরোধী চেতনার প্রকাশহংকংয়ে বিরতিহীনভাবে নাগরিক অসন্তোষ চলছে চার মাস হলো। এই আন্দোলন মাঝেমধ্যে সহিংস রূপও নিচ্ছে। এই আন্দোলনকে বৈশ্বিক প্রচারমাধ্যম 'প্রত্যর্পণ বিলবিরোধী আন্দোলন' বলে উল্লেখ করত শুরুতে। এটা সত্য, হংকং থেকে 'সন্দেহভাজন' অপরাধীদের মূল চীনে নেওয়ার আইন ঠেকাতে এই আন্দোলন। ওই আইনকে হংকংবাসী দেখছিল তাদের উপনিবেশ হিসেবে গণ্য করার চীনা চেষ্টা হিসেবে। চীন যে হংকংয়ের জাতীয়তাবাদী এবং ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের তুলে নেওয়ার কাজে এই আইন ব্যবহার করত, তার নজির এডওয়ার্ড লিয়ুংয়ের কারাবাস। চীন এ ধরনের বন্দীদের মূল ভূখণ্ডের কারাগারে রাখতে পারলেই স্বস্তি পেত। তবে প্রত্যর্পণ বিল প্রত্যাহারের পরও আন্দোলন বন্ধ হয়নি, যা সাক্ষ্য দিচ্ছে, এই আন্দোলনের দাবিদাওয়া ও গভীরতা বুঝতে পর্যবেক্ষকদের গাফিলতি আছে। এটা কেবল একটা আইনবিরোধী হঠাৎ সৃষ্ট আন্দোলন নয়; এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন খোঁজারও চেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র তত্ত্ব দিয়ে হংকংয়ের এই প্রতিবাদ অধ্যায়কে বুঝতে যাওয়া বড় ধরনের সংকীর্ণতা। এই আন্দোলন কার্যত চীনের কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনই চ্যালেঞ্জ করছে। এটাও আবার আন্দোলনের একটা দিক মাত্র। হংকংয়ের বিদ্রোহ স্পষ্টত নতুন এক উপনিবেশবিরোধী চেতনা, যা প্রমাণ করছে বিখ্যাত সব স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনের পরও সমাজে উপনিবেশবাদী মনস্তত্ত্ব রয়ে যায় এবং তার বিরোধিতারও জন্ম হয়। লিয়ুং সে রকম এক বিদ্রোহেরই প্রতীক, যিনি হংকং বিদ্রোহের মূল নায়ক নন, কিন্তু সেখানকার তরুণ-তরুণীদের রাস্তায় পড়ে থাকতে তিনি প্রধান এক উদ্দীপনা। তাঁর প্রভাবেই প্রত্যর্পণ বিলবিরোধী আন্দোলনের আড়ালে হংকংয়ে ক্রমে দানা বাঁধছে স্থানীয় 'পরিচয়ের রাজনীতি'। ইতিহাসে 'উন্নয়নের রাজনীতি'র পাশাপাশি এই পরিচয়ের রাজনীতির আবেদনও বড় কম নয়-প্রমাণিত হচ্ছে বারবার। কারাগারে থেকেও আন্দোলনে আছেন এডওয়ার্ড লিয়ুংহংকংয়ের চলতি আন্দোলনের প্রধান শক্তি ছাত্ররা। কিন্তু শুরু থেকে এই আন্দোলনে অন্য পেশাজীবীদের নীতিগত সমর্থন আছে। দু-একবার প্রায় ১০ লাখ মানুষের মিছিলও হয়েছে স্বাধিকার চেতনার সমর্থনে। ৭০ লাখ জনসংখ্যার ভূখণ্ডে এত মানুষ যখন কোনো আন্দোলনে শরিক হয়ে যায়,তখন সেটাকে মনোযোগ দিয়ে না দেখে উপায় থাকে না। প্রত্যর্পণ বিল সাময়িকভাবে প্রত্যাহারের পর, এখনো, সর্বশেষ মাঠে আছে শত শত তরুণ-তরুণী। এরা অধিকাংশই স্থানীয় জাতীয়তাবাদী এডওয়ার্ড লিয়ুংয়ের সমর্থক। এরা বাড়তি কিছু নিয়ে ঘরে ফিরতে চায়। লিয়ুংয়ের ছয় বছরের জেলজীবনের প্রথম বছর চলছে এ মুহূর্তে। দাঙ্গার অভিযোগে এই সাজা। তাঁর আরও কয়েক সহযোগী একই মামলায় কারাগারে। 'হংকং ইন্ডিজেনাস' নামের জাতীয়তাবাদী সংগঠনের স্বঘোষিত মুখপাত্র তাঁরা। ২০১৫ সালে কেবল এই সংগঠনের জন্ম। আর এখন তাঁরা 'জাতি'র প্রেরণায় পরিণত হয়েছেন। হংকং বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্র থাকাকালে ২০১৬ সালে এক স্থানীয় নির্বাচনে লিয়ুংয়ের ৬০ হাজার ভোটপ্রাপ্তি থেকে বোঝা যাচ্ছিল, চীনবিরোধী স্থানীয় জনমত কত ব্যাপক। সেই নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে দেওয়া হয়নি তাঁকে। হকারবিরোধী পুলিশি অভিযানের বিরুদ্ধে এক দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছিল তাঁকে। এমনকি পরবর্তী যেকোনো নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয় এই তরুণকে,তাঁর 'স্বাধীনতাপন্থী' বক্তব্যের জন্য। এরপর তাঁকে পুরোপুরি থামিয়ে দিতেই ২০১৮ সালে ছয় বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতে তিনি এই অভিযোগ অস্বীকার করেননি যে রাস্তায় পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর এই সততা ও সাহসই বিদ্যুচ্চমকের মতো আলো ছড়িয়েছে হংকংয়ের তরুণদের মধ্যে। এটা এখন পরিষ্কার, গত জুন থেকে শুরু হওয়া তরুণবিদ্রোহকে লিয়ুং মানসিকভাবে প্রভাবিত করেছেন ব্যাপকভাবে। খামেনি যেভাবে প্রবাস থেকে ইরান বিপ্লবকে প্রস্তুত করে তুলছিলেন ৪০ বছর আগে। ১০ অক্টোবর লিয়ুং কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতির জন্য হংকং হাইকোর্টে এলে হাজার হাজার তরুণ-তরুণী সেখানে জমা হয়। এরা অনেকে সকাল ছয়টা থেকে অপেক্ষা করছিল এডওয়ার্ড লিয়ুংকে নিয়ে আসা প্রিজন ভ্যানটির জন্য। অপেক্ষাকারীরা কিছুক্ষণ পরপরই গাইছিল 'এইটিন' নামের একটা গান। যাকে এখন বলা হচ্ছে হংকংয়ের আন্দোলনকারীদের 'জাতীয় সংগীত'। অনলাইনেই এই গানের প্রকাশ ও প্রসার। তরুণ-তরুণীদের ভাষায় এই গানের মধ্যে তারা খুঁজে পায় 'হংকংয়ের গৌরব'। ইতিহাসের পরিহাস, এই ধরনের গৌরব নিয়েই মাও সে-তুংয়ের চীন একদা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে লড়েছিল। এডওয়ার্ড লিয়ুংয়ের সমবয়সী ভক্তরা তাঁর মামলার খরচ জোগানোর জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে সাড়ে তিন লাখ হংকং ডলার জোগাড়ের ডাক দিলে ফেসবুকে ১৫ মিনিটে সেই অর্থ জোগাড় হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ১ হাজার ২৬৮ জন ৪ লাখ ৫৩ হাজার হংকং ডলার দেওয়ার অঙ্গীকার করে অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন করে। অদ্ভুত বিষয়, যারা এই অর্থ সংগ্রহ করছে এবং যারা দিচ্ছে, সবাই এডওয়ার্ড লিয়ুংকে মনে করছে তাদের সাম্প্রতিক যাবতীয় তৎপরতার আধ্যাত্মিক উৎস হিসেবে। হংকংয়ের ইতিহাসে এই প্রথম আদালত চত্বরে সম্মিলিত স্লোগান ওঠে, 'হংকংকে মুক্ত করো, এটাই আমাদের বিপ্লব'। কথাটি লিয়ুংয়েরই। ২০১৬ সালে তিনি এটা বলেছিলেন ব্যক্তিগতভাবে। গত জুলাইয়ে কারাগার থেকে এখনকার আন্দোলনকারীদের উদ্দেশে লেখা এক চিঠিতে লিয়ুং বলেছেন, 'তোমরা হংকংয়ের নতুন ইতিহাস রচনা করছ।' রাজপথের জ্বালানি হিসেবে এই বাক্য ভূমিকা রেখেছে এখন। চীনকে বিরক্ত করার জন্য এসব প্রকৃতই অনেক কিছু। তবে হংকংয়ের পরিস্থিতি এখনো রাবার বুলেট আর কাঁদুনে গ্যাসেই সীমাবদ্ধ আছে। যদিও পুলিশ এ খবরও জানাচ্ছে, ১৩ অক্টোবর বিক্ষোভকালে ঘরে তৈরি দূরনিয়ন্ত্রিত বোমার ব্যবহারও নাকি ঘটেছে। লিয়ুং নিজেও বিক্ষোভে জঙ্গিদের পক্ষে। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র দেখছে চীনচীন প্রথম থেকে এই আন্দোলনকে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র হিসেবে দেখছে। কড়া ভাষায় নিয়মিত আন্দোলনকারীদের চরিত্রহনন ও সমালোচনা করা হচ্ছে। তবে এখনো পিপলস লিবারেশন আর্মিকে লেলিয়ে দেওয়া হয়নি। সেটা করা হবে না-এমন কোনো নিশ্চয়তা নেই। চীনের প্রচারমাধ্যম প্রতিনিয়ত হংকংয়ে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে যাচ্ছে। এসব হুমকিতে লেগে আছে ৩০ বছর আগে তিয়েনআনমেন ছাত্র আন্দোলন দমনের কুখ্যাত স্মৃতি। ১৯৮৯ সালের জুনেই সেই দমন অভিযান হয়েছিল। এবারও জুনেই ঘটল হংকংয়ের গণঢেউ। তবে পিপলস আর্মি আবারও ৩০ বছর আগের মতো কিছু ঘটালে চীনের জন্য দীর্ঘস্থায়ী ঝুঁকি আছে তাতে। হংকংজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে তখন। এডওয়ার্ড লিয়ুংয়ের অনুসারীরা নিশ্চিতভাবেই সরাসরি হংকংয়ের স্বাধীনতার কথাই বলবে তখন। চীনের জন্য হংকং তাই গুরুতর এক রাজনৈতিক দুর্ভাবনা এ মুহূর্তে। একই ঝুঁকির মুখে তিব্বত ও শিনজিয়াংয়ে স্থানীয়দের স্বাধিকার চেতনার বিরুদ্ধে লড়তে হচ্ছে বেইজিংকে বহুদিন। চীনের জন্য খারাপ বার্তা হলো, ইতিমধ্যে মূল চীনের বাসিন্দারা হংকংয়ের বিভিন্ন দপ্তরে, রেস্তোরাঁয়, আড্ডায় ঘৃণাসূচক পরিস্থিতির মুখে পড়ছেন। গত জুনে এক জরিপে ৭৫ ভাগ স্থানীয় তরুণ (১৮-২৯) চীনের চেয়ে হংকংয়ীও জাতীয়তায় বেশি স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছে। একই জরিপে এ রকম তথ্যও ছিল, ৯৯ ভাগ হংকংবাসী চীন থেকে স্বাধীনতা পাওয়া যাবে বলে মনে করে না। পরিচয়ের রাজনীতি এবং মাঠের বাস্তব শঙ্কার এই যে ব্যবধান সেটাই পূরণ করতে তৎপর লিয়ুং। কিন্তু চীন তাঁকে আর সহযোদ্ধাদের সঙ্গে মাঠে নামতে দেবে বলে মনে হয় না। আন্দোলনের পেছনে শ্রমিক সংগঠন; আছে ধনীরাওহংকংয়ের আন্দোলন যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশের জন্য একটা সুখদায়ক অভিজ্ঞতা, তা লুকানো নেই। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই আন্দোলনের সমর্থনে সহানুভূতির কমতি নেই। এই দেখে, তৃতীয় বিশ্বের অনেকে এই আন্দোলনে যুক্তরাষ্ট্রের গোপন ইন্ধনও খুঁজছেন। কিন্তু প্রচুর স্থানীয় ট্রেড ইউনিয়ন কর্মী এই আন্দোলনে যুক্ত। তারা আন্দোলন দীর্ঘস্থায়ী করতে মূল শক্তিভিতের কাজ করছে। আন্দোলনে জঙ্গিত্বও এসেছে সেই সূত্রে। এরা চীনবিরোধিতার চেয়েও গুরুত্ব দিচ্ছে হংকংয়ের আরও গণতন্ত্রায়ণের প্রতি। হংকংয়ে ধনী-গরিবের ব্যবধান কমানোর দাবিও তুলেছে তারা। এই আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য প্রথাগত নেতৃত্বহীনতা। আমেরিকার অকুপাই আন্দোলন থেকে বাংলাদেশের নিরাপদ সড়ক আন্দোলন পর্যন্ত দুনিয়াজুড়ে এরূপ নেতৃত্বহীন আন্দোলনের যে ঢেউ বইছে, তা আসলে প্রথাগত কাঠামোবাদী রাজনীতির শেষ বয়সের কথাই জানাচ্ছে। তবে প্রতিবাদী ছাত্রদের মূল সংগঠকদের সঙ্গে মেলামেশাকারী সাংবাদিকেরা জানেন, হংকংয়ের নেতৃত্বহীন এই আন্দোলনের নেতৃত্ব রয়েছে কারাবন্দী এডওয়ার্ড লিয়ুংয়ের হাতেই। তাঁর মাধ্যমেই নেতৃত্বহীন প্রত্যর্পণ বিলবিরোধী আন্দোলনের ভেতরে একটা পরিচয়বাদী রাজনৈতিক সত্তা তৈরি হয়ে গেছে। উইঘুর ও তিব্বতিদের ওপর বেইজিংয়ের নিপীড়ন হংকংয়ের ওই পরিচয়বাদী রাজনীতিকে দ্রুত কদম ফেলতে তাগিদ জোগাচ্ছে। হংকংয়ের 'শেষ যুদ্ধ'?চীনের কাছে হস্তান্তরের আগে বহু যুগ হংকং ছিল ব্রিটেনের উপনিবেশ। হংকংয়ের স্থানীয় লোকজন জাতিগতভাবে মূল চীনেরই নিকটজন। ভূখণ্ডটি হাতে পেয়ে চীন 'এক দেশ-দুই ব্যবস্থা' নীতিতে প্রশাসন চালাচ্ছে। হংকংয়ের নিজস্ব একটা আইনসভাও আছে। আছে কিছু স্বায়ত্তশাসনও। তবে এখানকার 'প্রধান নির্বাহী'রা কার্যত চীনের একজন পুতুল মাত্র। তাঁদের দায়বদ্ধতা যতটা হংকংবাসীর কাছে,তার চেয়ে বহুগুণ চীনের নেতৃত্বের কাছে। কারণ, এই পদাধিকারী সর্বজনীন ভোটে নির্বাচিত নন। বর্তমান প্রধান নির্বাহী ক্যারি ল্যামও তার ব্যতিক্রম নন। তবে ছাত্রদের বর্তমান আন্দোলন কেবল প্রধান নির্বাহীর বিরুদ্ধে নয়। হংকংবাসী মূলত বিদ্যমান স্বায়ত্তশাসনের সামান্যতমও হারাতে চাইছে না, বরং বাড়তি স্বাধিকারও চাইছে। স্থানীয় প্রশাসন সম্প্রতি হাউজিং খাতে বড় বড় সব প্রকল্প নিচ্ছে, সেগুলোয় চীনের কোম্পানিগুলোর একচেটিয়াত্বও হংকংবাসীর পুরোনো ক্ষোভে জ্বালানি জুগিয়েছে। ২০ বিলিয়ন ডলার খরচ করে মূল চীনের সঙ্গে হংকংয়ের যে সেতু হচ্ছে, তা নিয়েও আপত্তি আছে শেষোক্তদের। তারা মনে করছে, তাদের অর্থে এভাবে মূল চীনের পুঁজিরই সমৃদ্ধি ঘটানো হচ্ছে কেবল। স্থানীয় বিলিয়নিয়াররাও এসব দেখে ভীত। ছাত্রদের আন্দোলনে তাদের যে নীরব উৎসাহ আছে, সেটা অনেক ঘটনায় বোঝা গেছে। চীনের জন্য এটা একটা উদ্বেগজনক বার্তা। হংকংয়ের এলিটরা এত দিন চীনা ধাঁচের পুঁজিতন্ত্রের বিশেষ মিত্র হিসেবেই ছিল। সেই 'আস্থা'য় ঘা দিয়েছে খোদ চীনই। চীনের জাতিগত নিকটজন হয়েও হংকংবাসী পুরোপুরি চীনের কর্তৃত্বে যেতে চাইছে না আর। ভূখণ্ডগত জাতীয়তাবাদ যে জাতিগত জাতীয়তাবাদকে অতিক্রম করে যাচ্ছে, এখানে তার কারণ গণতন্ত্রের জন্য আকুতি। মাওয়ের বিপ্লবোত্তর চীনে আজ নজরদারিভিত্তিক যে সমাজ-রাষ্ট্র গড়ে উঠছে, হংকং তার কাছে নিজেকে সমর্পণ করতে অনিচ্ছুক। এতে সম্মতি দেওয়া চীনের জন্য অতি দুরূহ। কারণ, সেটা শিনজিয়াংয়ের উইঘুর এবং তিব্বতের দেশছাড়া বৌদ্ধদের একই দাবিতে নড়েচড়ে উঠতে উৎসাহ জোগাবে। চীনের সামনে তাই বিকল্প একটাই। ছাত্রদের শান্ত করতে এডওয়ার্ড লিয়ুংয়ের সঙ্গে একটা বোঝাপড়ায় আসা। সেই অর্থে হংকংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে, চীন কত তাড়াতাড়ি এডওয়ার্ড লিয়ুংকে ছাড়ছে এবং তিনিও কতটা ছাড় দিতে প্রস্তুত আছেন, তার ওপর। কিন্তু হংকংয়ের কিশোর-তরুণদের ঝুঁকি নেওয়ার সাহস দেখে মনে হচ্ছে, তারা স্বাধিকারের শেষ যুদ্ধে নেমেছে যেন। আলতাফ পারভেজ: দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক
8
ভারতের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে কোহলি অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে ভারতের এই তারকা ক্রিকেটারের গায়ে লেগে আছে আইপিএলে ব্যর্থতার 'তকমা'। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে অধিনায়ক কোহলি একবারও আইপিএল জেতাতে পারলেন না। সুযোগ ছিল এবার। কিন্তু সোমবার কেকেআরের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে নেতা কোহলির। তবে তিনি আরসিবিকে আইপিএল ট্রফি দিতে না পারলেও একাধিক নজির গড়ে গেলেন। ২০১১ সালে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় ব্যাঙ্গালুরুর অধিনায়ক হন কোহলি। তারপর টানা এতদিন ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন তিনি। অধিনায়ক হিসেবে আইপিএলে ১৪০টি ম্যাচ খেলেছেন কোহলি। জিতেছেন ৬৬টি, হারতে হয়েছে ৭০টি ম্যাচে। পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ। তার নেতৃত্বে আরসিবির জয়ের শতকরা হার ৪৮.৫২ শতাংশ। কোহলির নেতৃত্বে আরসিবি চারবার প্লে-অফে উঠেছে। তবে তারা একবারও ট্রফি জিততে পারেনি। এর মধ্যে সেরা বছর ২০১৬ সাল। সেবার ফাইনালে উঠেছিল ব্যাঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় কোহলির। সেই বছর ৯৭৩ রান করেন কোহলি। এখনও পর্যন্ত একটি আইপিএলে সবথেকে বেশি রান করার রেকর্ড এটিই। চলতি আইপিএলের আরব আমিরাত পর্ব শুরুর আগেই কোহলি ঘোষণা দিয়েছিলেন, এই মৌসুমটিই হতে যাচ্ছে 'অধিনায়ক হিসেবে' রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে তার শেষ মৌসুম। এর কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন। তাই সোমবার কলকাতার বিপক্ষে ম্যাচটিই আইপিএলে অধিনায়ক কোহলির শেষ ম্যাচ। এর সাথেই সমাপ্তি হল আইপিএলে কোহলির অধিনায়কত্বের অধ্যায়। আইপিএল ক্যারিয়ারে অধিনায়ক কোহলির অর্জন শূন্য। যদিও তার সতীর্থরা বরাবরের মতই তার নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন। কিন্তু কোহলির নেতৃত্ব নিয়ে এবার খোঁচা দিলেন সাবেক ক্রিকেটার মাইকেল ভন। ম্যাচশেষে ক্রিকবাজ এর এক অনুষ্ঠানে কোহলিকে একবাক্যে 'ব্যর্থ অধিনায়ক' বলে দিয়েছেন মাইকেল ভন। তিনি মনে করেন, আইপিএল ইতিহাসে কোহলির নাম লেখা থাকবে কেবলই এমন একজন হিসেবে যিনি 'কিছুই জিততে পারেননি'। ভন বলেন, এরকম উচ্চ পর্যায়ের খেলার মঞ্চে আপনাকে সবসময়ই গণ্য করা হবে আপনি কতোগুলি শিরোপা জিতলেন তা দিয়ে, বিশেষ করে যখন আপনি বিরাট কোহলির মানের একজন। আমি সরাসরি এটি বলছি না, তবে আমি নিশ্চিত যে বিরাটও নিজেকে আইপিএলের একজন 'ব্যর্থ অধিনায়ক' হিসেবেই দেখবে। কারণ তার হাতে কোন ট্রফি নেই।' ব্যাঙ্গালুরুরকে একবারও ট্রফি দিতে না পারলেও আইপিএলে ব্যাটার কোহলির রেকর্ড যথেষ্ট ভাল। অধিনায়ক হিসেবে আইপিএলে সবথেকে বেশি রানের রেকর্ড তারই। ১৪০টি ম্যাচে ৪৪৮১ রান করেছেন তিনি। তার পরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (২০৩ ম্যাচে ৪৪৫৬ রান), গৌতম গম্ভীর (১২৯ ম্যাচে ৩৫১৮ রান), রোহিত শর্মা (১২৯ ম্যাচে ৩৪০৬ রান), ডেভিড ওয়ার্নার (৬৯ ম্যাচে ২৮৪০ রান)। আইপিএলে সবথেকে বেশি রানের মালিকও কোহলিই। সোমবারের পর ২০৭ ম্যাচে তার রান ৬২৮৩। আইপিএলে ছয় হাজার রান আর কারও নেই। অধিনায়ক হিসেবে মোট শতরানেও কোহলি সবার থেকে এগিয়ে। তার ৫টি শতরান রয়েছে। মোট শতরানে কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। তার সামনে শুধু ক্রিস গেইল। গেইলের ৬টি শতরান রয়েছে। আইপিএলে ছয়বার এক মৌসুমে ৫০০ এর বেশি রান করেছেন কোহলি। আর কোনও ভারতীয় ব্যাটসম্যানের এই কৃতিত্ব নেই। সবচেয়ে উল্লেখযোগ্য সোমবার কেকেআরের বিপক্ষে ৩৩ বলে ৩৯ রান করেন কোহলি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেও একই রান করেছিলেন তিনি। ২০১১ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৩৯ রান করেছিলেন। ভেট্টোরি না খেলায় সেই ম্যাচে কোহলি দলকে নেতৃত্ব দেন তিনি।
12
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উওর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। পরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ন সমর্থন দিয়েছে। এর আগে ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি কার্যকরি সভাপতি সা কথা ম আনিছুর রহমান খান,এডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমেদ গনফোরাম,জিএসডি সিরাজ, শফিউদ্দিন স্বপন, শহীদ উল্লা কায়সার, মমিনুল হক ডাঃ জাহিদ, শাহ আহমেদ বাদল, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
6
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও (সোমবার) উত্তপ্ত ছিল ফেনীর সোনাগাজী। সকালে সোনাগাজীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা, নুসরাতের স্বজন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার জনগণ সোনাগাজীর জিরো পয়েন্টে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা মানববন্ধনে মিলিত হন। এসময় বক্তারা নুসরাতের শ্লীলতহানি ও হত্যার ঘটনায় সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ সকল অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। কোনওভাবে যেন মামলা ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর ১০ এপ্রিল রাতে মারা যায়। পরদিন বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতে ভাই নোমান মামলা দায়ের করেন। ওই মামলায় এজহার নামীয় ৭জনসহ এ পর্যন্ত ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিডি প্রতিদিন/কালাম
6
সুনামগঞ্জ প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মাহববুর রহমান পীরকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও সিদ্ধার্থ আচার্য্যকে (ফ্রিল্যান্স) সাধারণ সম্পাদক করা হয়। বুধবার বিকালে শহরের কাজির পয়েন্টে সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়েছে। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও দৈনিক সুনাম কণ্ঠের বার্তা সম্পাদক বিশ্বজিৎ সেন পাপনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এদিকে, কোষাধ্যক্ষ এ কে কুদরত পাশা (দৈনিক কাজিরবাজার), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওবায়দুল হক মিলন (শান্তিবার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সুমন (বাংলা টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কর্ণবাবু দাস (বৈশাখী টিভি), পাঠাগার সম্পাদক আশিস রহমান (দৈনিক সুনামকণ্ঠ) এবং দপ্তর সম্পাদক পদে শহীদ নূর আহমেদ (সিলেট ভিউ ও খোলা কাগজ) দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-আশরাফ শাহীন (ফ্রিল্যান্স), মাসুম হেলাল (বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন), শামসুল কাদির মিছবাহ (বাংলাদেশ সময়), বজলুর রহমান (দৈনিক জালালাবাদ) ও আব্দুল কাইয়ুম (প্রতিদিনের সংবাদ)। বিকালে নবগঠিত কমিটির সদস্যরা সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিডি প্রতিদিন/এমআই
6
দেশের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে এখন পর্যন্ত (শনিবার সকাল ১০টা) ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। নাসিমা সুলতানা বলেন, কাল (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। রাজধানীতে ৪৩টি সরকারি হাসপাতালে দেওয়া হবে এই টিকা। বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত হবেন না। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। কারণ, এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা ইউএনএইচসিআর'কে বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যা পাওয়া যায় তার সাথে সামঞ্জস্য রেখে মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন কার্যক্রম অনুসরণ করে অনানুষ্ঠানিক শিক্ষার সুবিধা দিচ্ছে।তিনি বলেন, ১১ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নেয়ার কারণে গভীর বনভূমি কক্সবাজারের উখিয়ার পরিবেশ নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তারা গাছ কাটার মাধ্যমে বনভূমি হ্রাস এবং এলাকার পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে। তিনি আরও বলেন, প্রতি বছর ৪৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সব ধরনের সুযোগ-সুবিধাসহ ভাষানচর দ্বীপে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। তিনি বলেন, আমাদের সরকার এক লাখ রোহিঙ্গাকে সাময়িকভাবে আশ্রয় দেয়ার জন্য ভাষানচরকে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তুলেছে। শেখ হাসিনা আরও বলেন, এ পর্যন্ত ৩০ হাজার রোহিঙ্গাকে অস্থায়ী আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্বাস্তু, রাষ্ট্রহীন ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সহায়তায় ইউএনএইচসিআরের ভূমিকার প্রশংসা করেন। অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ উপস্থিত ছিলেন। বৈঠকে ফিলিপ্পো গ্র্যান্ডি শেখ হাসিনার আশঙ্কার সাথে একমত হন যে রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান তাদের অনেককে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে প্ররোচিত করবে। মিয়ানমার সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে তিনি বর্তমান মিয়ানমার সরকারকে অনুরোধ করেছেন। তিনি আরো বলেন, মিয়ানমারের বর্তমান সরকার প্রত্যাবাসন শুরু করতে সম্মত হয়েছে'। 'ইউএনএইচসিআর প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করবে। ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সরকারের প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আফগানিস্তান ইস্যু বিশ্বব্যাপী শরনার্থীর সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সূত্র: বাসস
6
শ্রাবন্তী এবং রোশানের বিতণ্ডা তুঙ্গে। একজন চেয়েছিলেন সংসার করতে। অন্যজন চেয়েছেন বিচ্ছেদ। রোশান সিং এবং শ্রাবন্তী। বিবাদ ভুলে অভিনেত্রী স্ত্রীর সঙ্গে নতুন জীবন চেয়েছিলেন রোশান। স্ত্রীকে ঘরে ফেরাতে গত জুলাই মাসে মামলা করেছিলেন তিনি। কিন্তু শ্রাবন্তী নিজের অবস্থানে অনড়। রোশানের কাছে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন তিনি। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কোনও ভাবেই আর স্বামীর সঙ্গে থাকতে রাজি নন অভিনেত্রী। শুধু বিচ্ছেদই চাননি তিনি। দাবি করেছেন খোরপোশও। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশানের কাছ থেকে ভরণপোষণের জন্য টাকা চেয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর বিরুদ্ধে রোশানের অভিযোগ বিস্তর। রোশন জানিয়েছেন, শ্রাবন্তী তাকে অক্ষম বলে কটাক্ষ করেছেন। তাকে নাকি চোর অপবাদও দিয়েছেন শ্রাবন্তী। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। পর্দা-পাড়ার গুঞ্জন, ব্যবসায়ী প্রেমিককে নিয়ে দিব্যি দিন কাটছে তার। ইনস্টাগ্রামে পরোক্ষ কাজিয়া থেকে আইন-আদালত। কোন দিকে এগোবে রোশান-শ্রাবন্তী সমীকরণ? সেটাই এখন দেখার।-আনন্দবাজার বিডি প্রতিদিন/আরাফাত
2
এমপি হতে চান জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এজন্য তিনি আওয়ামী লীগ অফিস থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম কিনতে গতকাল বিকেল পৌনে ৪টার দিকে তিনি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান। মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই। মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে মনে করি। অন্যদিকে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও নাট্য অভিনেত্রী তারিন জাহানও গতকাল আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য গত মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি কবরী সারোয়ার, সুজাতা, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি।
2
সাধারণ মানুষের আর্থিক ক্ষমতা বিবেচনায় এনে জেলা শহর ও মফস্বলের জন্য সুনির্দিষ্ট প্যাটার্নের ইকোনোমি সিনেপ্লেক্স নির্মাণের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতাদের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী আজ মঙ্গলবার এ তাগিদ দেন। রাজধানীর মিন্টুরোডে অবস্থিত শিল্পমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সিনিয়র সহ-সভাপতি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, সহ-সাধারণ সম্পাদক আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিকী (মনির), সাংস্কৃতিক সম্পাদক মোরশেদ খান হিমেল, আন্তর্জাতিক সম্পাদক ইলা জাহান নদী এবং সদস্য জাহিদ হোসেন ও রশিদুল আমিন (হলি) উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও গ্রাম পর্যায়ে নির্মল বিনোদনের ধারা অব্যাহত রাখতে সিনেমা হল প্রয়োজন। সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে যুবসমাজকে মাদক, জুয়া, সন্ত্রাস, অনৈতিক কর্মকান্ড ও জঙ্গিবাদের করাল গ্রাস থেকে মুক্ত রাখা সম্ভব। তিনি শহরের জন্য একই প্যাটার্নের এবং মফস্বলের জন্য একই মডেলের লো কস্ট স্টিল স্ট্রাকচার সিনেপ্লেক্স নির্মাণের প্রকল্প গ্রহণ করতে সমিতির নেতাদের পরামর্শ দেন। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে বলে তিনি জানান। বৈঠকে সমিতির নেতারা বলেন, চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো এসআরও জারি করা হয়নি। ফলে চলচ্চিত্র শিল্পখাত অন্যান্য শিল্পখাতের মতো সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রয়োজনীয় সুবিধাদি পাচ্ছেনা। তারা এ বিষয়ে দ্রুত একটি এসআরও জারি করতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে সমিতির নেতারা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নের জন্য কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে চলচ্চিত্র শিল্পকে বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা, বেসরকারি উদ্যোগে ইকোনমি সিনেপ্লেক্স নির্মাণে সূদমুক্ত ব্যাংক ঋণ প্রদান, এসএমই শিল্পের তালিকায় চলচ্চিত্র শিল্পখাতকে অন্তর্ভুক্তকরণ ও অন্যান্য এসএমই'র মতো স্বল্প সুদে চলচ্চিত্রখাতে ঋণের ব্যবস্থাকরণ, ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে চলচ্চিত্রের বিক্রয় ভেল্যুকে মরগেজ হিসেবে বিবেচনা, চলচ্চিত্র ও সিনেপ্লেক্স নির্মাণসংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর অন্যান্য শিল্প সামগ্রীর সমপরিমাণ কর আরোপ, চলচ্চিত্র রপ্তানিতে তৈরি পোশাক ও চামড়া শিল্পের মতো প্রণোদনা প্রদান, চলচ্চিত্র রপ্তানি আয়কে রেমিটেন্স হিসেবে বিবেচনা এবং এখাতে রেমিটেন্সের অনুরূপ সুবিধাদি প্রদান, অন্য শিল্পখাতে ব্যবহৃত বিদ্যুতের মতো চলচ্চিত্র শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম নির্ধারণ, চলচ্চিত্র আমদানির ওপর স্বল্প ট্যাক্স নির্ধারণ, চলচ্চিত্র নির্মাণ ও সিনেমাহলের জন্য ওয়ানস্টপ সার্ভিস সেবা চালু, যৌথ প্রযোজনার ছবি ক্ষেত্রে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও তাদের সম্মানির ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট রহিত করে আয়কর সহজীকরণ ইত্যাদি উল্লেখযোগ্য। তারা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এই শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। শিল্পমন্ত্রী বলেন, চলচ্চিত্র হচ্ছে নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের কার্যকর গণমাধ্যম। এক সময় গ্রাম বাংলার জনগণের সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ স্থান দখল করলেও কালের আবর্তে এটি এখন হারিয়ে যেতে বসেছে। তিনি সুস্থ ও পরিশীলিত সমাজ বিনির্মাণে এই শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
6
শীতের কুয়াশার আভা সরিয়ে সাগরিকার আকাশে যখন রোদের ঝলকানি, তখন বাংলাদেশ শিবিরেও আনন্দ-উল্লাস। কারণটাও স্পষ্ট, ইনিংসের শুরুতে আফগান ওপেনারকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। শুরুর চাপ সামলে ওঠার মুখে আরও তিন ব্যাটারকে হারায় আফগানরা। ২৮ ওভার শেষে তাসকিন আহমেদদের চাপে খানিকটা কোণঠাসা সফরকারীরা।আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করছে আফগানিস্তান।টস জিতে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। এই যুগলের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ১১ রানের এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। হাওয়ায় ভাসিয়ে দিয়ে মিড উইকেটে থাকা তামিম ইকবালের ক্যাচবন্দি হন গুরবাজ (১৪ বলে ৭ রান)।ফিল্ডিংয়ে বাংলাদেশ, রাব্বির অভিষেকতিনে আসা রহমত শাহকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার ইব্রাহীম। ষষ্ঠ ওভারের ব্যক্তিগত ৩ রানে ফিরতে পারতেন ইব্রাহীম। তাসকিন আহমেদের করা পঞ্চম বলটি ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারেন তিনি। কিন্তু সেখানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের হাত ফসকে বল মাটিতে পড়লে রক্ষা মেলে তাঁর। ক্যাচ মিসের সুযোগে চার-ছক্কা হাঁকান তিনি। যদিও থিতু হওয়ার আগেই এই ব্যাটারকে (২৩ বলে ১৯ রান) ফেরান শরিফুল ইসলাম।তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির সঙ্গে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনে আসা রহমত শাহ। শুরু থেকেই ধীরগতির ব্যাটে এক পাশ আগলে রাখার চেষ্টা করেন তিনি। তবে ৬৯ বলে ৩৪ রান করা এই ব্যাটারকে কট বিহারে ফেরান তাসকিন আহমেদ। ২৮তম ওভারে বল করতে এসে আরও এক আফগান ব্যাটারকে ফেরান মাহমুদউল্লাহ।
12
২১ বছর আগে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলার একটিরও বিচার প্রক্রিয়ার সব ধাপ শেষ হয়নি। হত্যা মামলায় আট বছর আগে (২০১৪ সাল) ঢাকার বিচারিক আদালত আট জঙ্গির মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো হয় হাইকোর্টে। এখনো মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের করা আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, 'আমরা আশা করছি হাইকোর্টে রমনা বটমূলে বোমা হামলা মামলার শুনানি খুব শিগগির শুরু হবে।' এদিকে একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলাটি এখন যুক্তিতর্ক শুনানি পর্যায়ে রয়েছে। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন। এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়। মামলার ১৩ বছরের মাথায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষ জানায়, ১৪ আসামির মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি এখনো পলাতক রয়েছেন।
6
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বসুরহাট পৌরসভা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামাল চৌধুরী ভোটের দিন বলেছিলেননির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। ভোটের পরের দিন ওনার সঙ্গে দেখা করতে গেলেতিনি আমাকে অভিনন্দন জানান, জামায়াত প্রার্থী মোশাররফ হোসাইনও আমাকে অভিনন্দন জানান। ৩ দিন পর কামাল চৌধুরী বললেন ডিজিটাল কারচুপি হয়েছে। তিনি বলেন, জাতীয়ভাবে চাপ আছে, বাংলাদেশের অন্যান্য জায়গার বিএনপি প্রার্থীরাঅভিযোগ করেছে ভোট কারচুপি হয়েছে। তাই কামাল চৌধুরী সুর পাল্টিয়ে বিএনপিরকেন্দ্রীয় নেতাদের চাপে বলেছেন নির্বাচন কারচুপি হয়েছে। তাকে বলছি, আপনিযদি প্রমাণ করে দিতে পারেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি; তাহলে আমিশপথ নেব না। নতুন করে নির্বাচন হবে। এতকিছু করার পরও নির্বাচনের বিরুদ্ধেমিথ্যা অপবাদ দিয়েছেন। আমি রাজনীতির জন্য নিজেকে বিসর্জন করে দেব, তবুও মিথ্যা কথা বলব না। কাদের মির্জা বলেন, বিএনপি হলো কমলাপুর রেল স্টেশনের দল। বিভিন্ন দল থেকে এসে এই দলে লোকজন একত্রিত হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে উদ্দেশ্য করে আবদুল কাদের মির্জা বলেন, নিক্সন চৌধুরী সাহেব আপনি কী করেন, এদেশের মানুষ জানে। মিডিয়াকর্মীরাও জানে। আমি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বলবো আপনারা যদি নিক্সন চৌধুরীর মতো এই অপরাজনীতিবিদদের না থামান, গণআদালতে- একদিন আপনাদেরও বিচার হবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বুধবারসন্ধ্যায় বসুরহাট রূপালী চত্ত্বরে উপজেলার ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, এদেশে যখন যারা ক্ষমতায় আসে কিছু কিছু লোক মনে করে দেশটা তাদের। নোয়াখালীর একরাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান জেহানকে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারবাজি করছে। সম্প্রতি ওই দপ্তরের একটি টেন্ডার সোনাগাজী উপজেলা চেয়ারম্যান লিপটনকে পাইয়েও দিয়েছেন। সব দপ্তরে নিজেরা নিজেদের লোক দিয়ে টেন্ডারবাজি করছে। বিনিময়ে ১০/১২ পার্সেন্ট হাতিয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, মন্ত্রী ওবায়দুল কাদেরকে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারবাজি বন্ধের কথা বলায় ওই মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম আমাকে ফোন দিয়েবলেছেন, আমি যেন এ বিষয়ে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান লিপটনেরসঙ্গে কথা বলি। তার মানে তারা আমাকে টাকা দিতে চায়, আমি বলে দিয়েছি এটারি-টেন্ডার হতে হবে। মেয়র কাদের মির্জা ক্ষোভের সঙ্গে বলেন, এরা মন্ত্রীত্ব পেয়ে দেশে লুটপাট করেছে। এসব কথা বললে আমাকে বলে পাগল, আমি নাকি উন্মাদ? অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনমুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
6
ঢাকা: টানা ১১ দিনের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় জরুরি মানবিক সহায়তার প্রথম কনভয় পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি মানবিক সহায়তার প্রথম কনভয় অবরুদ্ধ এই ভূখণ্ডে পৌঁছে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজা ভূখণ্ডে প্রবেশের জন্য কেরেম শালন বর্ডার ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। এরপরই জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত সংস্থাসহ বেশ কয়েকটি সহায়তা সংস্থার দেওয়া জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে গাজায় প্রবেশ করে বেশ কয়েকটি ট্রাক।এদিকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আবারও নিজ আবাসস্থলে ফিরতে শুরু করেছেন। তবে তাঁদের বেশির ভাগেরই বাড়ি-ঘর ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়ে গেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত এসব বাড়ি-ঘর পুনর্নির্মাণ করতে কয়েক মিলিয়ন ডলার প্রয়োজন হবে।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনডব্লিউআরএ) বলেছে, তাদের অগ্রাধিকার হলো গাজার বাস্তুচ্যুত মানুষদের শনাক্ত করে তাঁদের সাহায্য করা। তাঁরা ত্রাণ হিসেবে অবিলম্বে ৩ কোটি ৮০ লাখ ডলার সাহায্য চেয়েছেন।গত বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার প্রায় ১ হাজার ৮০০ বাড়ি বসবাসের অনুপযোগী এবং প্রায় এক হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।দুই সপ্তাহের কিছু কম সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় যে পরিমাণ বাড়ি-স্থাপনা বিধ্বস্ত হয়েছে সেগুলোর অবকাঠামো পুনর্নির্মাণে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন রেডক্রসের এক কর্মকর্তা।সামিরা আবদুল্লাহ নাসির নামের গাজার এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা আমাদের বাড়িতে ফিরেছি কিন্তু আমাদের সেখানে বসার জায়গাটুকুও নেই। আমাদের পানি নেই, বিদ্যুৎ নেই। শোয়ার জন্য খাট নেই। আমাদের আসলে কিছুই আর অবশিষ্ট নেই। আমরা আমাদের বাড়ির ধ্বংসস্তূপে ফিরেছি।বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। তবে তাঁদের অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলছেন, যুদ্ধবিরতি হলেও ফের যুদ্ধ বেঁধে যাওয়া কেবল সময়ের ব্যাপার।ইসরায়েলের হামলায় ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। আহত হয়েছেন ১ হাজার ৯০০-এর বেশি। অপরদিকে হামাসের রকেট হামলায় নিহত হয়েছে দুই শিশুসহ ১২ ইসরায়েলি।ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁদের হামলায় গাজায় এ পর্যন্ত ১৬০ জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।গত ১০ মে এই সংঘাত শুরুর পর থেকেই বিশ্ব নেতৃবৃন্দ উদ্বিগ্ন হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতারা উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডাকে জাতিসংঘ। শুরু থেকেই উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতায় এগিয়ে আসে মিসর, কাতার ও জাতিসংঘ। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।বিশেষ দূত পাঠানোর পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালে আশা দেখা দেয়। বৃহস্পতিবার গাজা পরিস্থিতি নিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেন বাইডেন। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করা হয়।
3
যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় ২২টি ইউনিয়ন পরিষদের ভোট আগামী ১১ নভেম্বর। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে প্রায় তিন ভাগের দুভাগ পুরোনো প্রার্থীর ওপর ভরসা রেখেছে দলটি। আর নমুন হিসেবে বেছে নেওয়া হয়েছে আটজনকে। এসব স্থানে বাদ পেড়েছেন স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাসহ ও একাধিক বর্তমান চেয়ারম্যান। গত শনিবার রাতে ঢাকায় দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম ঘোষণা করে।চৌগাছা : চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একঝাঁক নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। বাদ পড়েছেন নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনে জয় পাওয়া বেশ কয়েকজন বর্তমান চেয়ারম্যান। মনোনয়ন পাননি সদর ইউপির দুই বারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামও।চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একঝাঁক নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন পাননি সদর ইউপির দুই বারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামও।গত শনিবার রাতে ঢাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।নৌকার মনোনয়ন পাওয়া ১১ ইউনিয়নে ৬ টিতেই নতুন মুখ এসেছে, যা সংখ্যায় অর্ধেকেরও বেশি। অন্যদিকে পুরোনো নৌকার চেয়ারম্যানদের একজনকে মনোনয়ন দেওয়া হয়নি। অন্যজন অসুস্থার কারণে এবারের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে।নৌকা প্রতীক পাওয়া পাঁচ বর্তমান চেয়ারম্যানের মধ্যে রয়েছেন ১ নম্বর ফুলসারা ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ২ নম্বর পাশাপোল ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ এবং ৬ নম্বর জগদীশপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান।এ ছাড়া ৩ নম্বর সংহঝুলি ইউপিতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজাউর রহমান রেন্দু, ৯ নম্বর স্বরুপদাহ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুলের ওপর গতবারের মতো এবারও আস্থা রেখে নৌকা দেওয়া হয়েছে।নতুন মুখ হিসেবে নৌকা পেয়েছেন ৪ নম্বর ধুলিয়ানী ইউপিতে ঠিকাদার এস এম আব্দুস সবুর, ৫ নম্বর চৌগাছা সদরে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৭ নম্বর পাতিবিলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, ৮ নম্বর হাকিমপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবীর, ১০ নম্বর নারায়ণপুরে উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং ১১ নম্বর সুখপুকুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি।প্রথমবারের মতো নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচনে একেবারেই নতুন মুখ আবুল কাশেম, তারিকুল ইসলাম ও মামুন কবির। এ ছাড়া শাহিনুর রহমান শাহিন ২০১১ সালে নির্বাচন করে পরাজিত হন এবং বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২০০৩ সালে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।নৌকার বর্তমান চেয়ারম্যানদের মধ্যে চৌগাছা সদর ইউপিতে দুই বারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে দলীয় প্রতীক দেওয়া হয়নি। আর নারয়ণপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন মুকুল অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।ধুলিয়ানীতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন, পাতিবিলা ইউপিতে সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া এবং সুখপুকুরিয়া ইউপিতে চাঁদনী কবীরকে দলীয় প্রতীক দেওয়া হয়নি। হাকিমপুরের গতবারের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান নিজেকে প্রার্থিতা থেকে সরিয়ে নিয়েছেন।ঝিকরগাছা: ঝিকরগাছার এগারোটি ইউনিয়নের মধ্যে নতুন দুজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি নয়টিতে গতবার যাঁরা নৌকা পেয়েছিলেন তাঁদের এবারও দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।কেন্দ্র ঘোষিত প্রার্থীর তালিকায় উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিনকে দলীয় প্রার্থী করা হয়েছে। তিনি গতবার দলীয় মনোনয়ন পেলেও চেয়ারম্যান থাকা অবস্থায় বর্তমান চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুর কাছে পরাজিত হন।মাগুরা ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে। গতবারও তিনি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। শিমুলিয়া ইউনিয়নের প্রার্থী ঘোষণা করা হয়েছে সরদার মতিয়ার রহমানকে। তিনি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করে বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি উদ্দিনের কাছে পরাজিত হয়।গদখালী ইউনিয়নে নৌকার মাঝি ঘোষণা করা হয়েছে আশরাফ উদ্দিনকে। নাভারণ ইউনিয়নে দ্বিতীয়বারের মতো নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহাজাহান আলী। পানিসারা ইউনিয়নে নওশের আলী এবার দিয়ে টানা পাঁচবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত হন।ঝিকরগাছা সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আমির হোসেন। নির্বাসখোলা ইউনিয়নে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। হাজিরবাগ ইউনিয়নে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।শংকরপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন গোবিন্দ চ্যাটার্জি। তিনি গতবারও এই ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। বাঁকড়া ইউনিয়নে দ্বিতীয়বার নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নিসার আলী।
6
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, 'আমরা কারও সাথে নেই। আমরা দূরে আছি। সরকারি দলেও নেই বিরোধী দলেও নেই। আমরা জনগণের সঙ্গে আছি।' আজ শুক্রবার বিকালে বন্দরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'পাকিস্তানিরা আগে এদেশের সম্পদ লুটে পাকিস্তানে নিয়ে যেত এখন আমাদের দেশের টাকা বাইরে পাচার করা হচ্ছে। এ টাকা দেশের মানুষের টাকা। তারা এই টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এখানে শতভাগ টাকাই অসৎ টাকা। এবার বাজেটে আইন করে কালো টাকা দেশে আনার সুযোগ দিতে চাইছে। এটা একটা অনৈতিক সুবিধা। আর যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করছে তারাও একই লুটপাট করেছে। রাজনীতি হলো রাজার কাজকর্ম।' 'এখন মানুষ বলে এটা আমার দেশ আমরাই সব ঠিক করব। বাংলাদেশের প্রতিটি মানুষ দেশের মালিক। এর ক্ষমতা ও সম্পদের মালিক জনগণ। তবে দেশে সে অবস্থা আর নেই। এখন আর নির্বাচন নেই। আমাদের সকলকে সমানভাবে কথা বলার সুযোগ দেয়া হয় না। এরশাদ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমরা তা বাস্তব করব।' এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
যুক্তরাষ্ট্রের মিসৌরী রাজ্যর শিশু অ্যাড্রিয়ান জেমস করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেটরের সাহায্যে শ্বাস গ্রহণ করছে। সেন্ট লুইতে 'এসএসএম হেলথ কার্ডিনাল গ্লেনন' শিশু হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছে মাত্র দুই বছরের জেমস। রয়টার্সের এক প্রতিবেদনে জেমসের ছবিটি অগুণিত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দুঃখ প্রকাশ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকে হাসপাতালে শয্যাশায়ী জেমসের ছবি শেয়ার করে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন। সূত্র:রয়টার্স বিডি প্রতিদিন / অন্তরা কবির
4
বহুল প্রতীক্ষিত সিনেমা 'মিশন এক্সট্রিম'। শনিবার প্রকাশ করা হলো এর প্রথম অফিসিয়াল পোস্টার। এ উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে আয়োজন করা হয় 'মিট দ্য প্রেস'- এর। এতে সিনেমাটির কলাকুশলীদের উপস্থিতিতে প্রকাশ করা হয় পোস্টার এবং ঘোষণা দেয়া হয় আগামী বছরে ঈদুল ফিতরে মুক্তি পাবে 'মিশন এক্সট্রিম'। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিনেমাটির পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ কলাকুশলী উপস্থিত ছিলেন। চলতি বছরের ২০ মার্চ ঢাকায় 'মিশন এক্সট্রিম'র শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাই মিলেয়ে দুই পর্বে সিনেমাটি শুটিং হয়েছে। শিগগিরই শেষ হতে যাচ্ছে শুটিং পর্ব। শুরু থেকে আলোচনায় থাকা 'মিশন এক্সট্রিম'র কোনো দৃশ্য বা ছবি এখন পর্যন্ত প্রকাশ পায়নি। তাই ফার্স্ট লুক পোস্টারটি দর্শকদের মধ্যে ভিন্নরকম উন্মাদনা সৃষ্টি করবে বলে মনে করেন সিনেমাটির নির্মাতারা। 'কপ ক্রিয়েশন'র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার 'মিশন এক্সট্রিম'। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা। সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। 'মিশন এক্সট্রিম' সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 'সিটিটিসি'র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ফয়সাল আহমেদ 'ঢাকা অ্যাটাক' সিনেমার জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে সিনেমাটি নির্মাণে অসামান্য অবদান রেখেছেন। এর আগে ২০১৭ সালে সানী সানোয়ারের গল্পে 'ঢাকা অ্যাটাক' সিনেমাটি নির্মিত হয়েছিল। সিনেমাটি চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে।
2
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে। আজ রোববার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের রাজধানী ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ এখন বুঝে ফেলছে। তারা জণগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টাও করছে বিএনপি।' আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জনমুখি রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।সরকার নাকি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয়, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আল জাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে।নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সংসদস সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলন পরিচালনা করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।সূত্র : বাসস
9
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশের উন্নতি চায় না। তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমানে জঙ্গি একটি বৈশ্বিক সমস্যা হলেও এই বিএনপি-জামায়াত জোট সরকারের হাত ধরেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটে শীতলক্ষ্যার তীরে ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নৌমন্ত্রী বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। নদীর জন্য কিছুই করেনি। বিগত আট বছরে আমরা ৭০টি ড্রেজার সংগ্রহ করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দ আমরাই সংস্কার করেছি। মংলা-খাসিয়া চ্যানেলের ৮৩টি মুখ বন্ধ করে সেটাকে লিজ দিয়েছিলেন জিয়াউর রহমান। আমরা সেটাকে খনন করে বাংলাদেশ-ভারত নৌরুট চালু করেছি।' অচিরেই শীতলক্ষ্যা নদীর খনন কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি ছিল। এখানে অনেক বড় বড় জাহাজ আসত। যে কারণে নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। শীতলক্ষ্যা খনন হলে সেই আগের অবস্থায় ফিরে আসবে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএর সচিব মো. আবুল বাসার প্রমুখ।
9
দুর্গাপুর উপজেলায় উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে ইউরোপেও রপ্তানি হয়। উপজেলার বেশ কিছু এলাকায় আম গাছে মুকুল আসতে শুরু করেছে। মুকুলের পরিমাণ কম হলেও গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা গেছে, অনেক এলাকায় কিছু আম গাছে শোভা পাচ্ছে মুকুল। অনেক গাছ মুকুল ফোটার অপেক্ষায় রয়েছে। মুকুল দেখা দেওয়ায় ভালো ফলনের আশায় গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পারছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ফলন ভালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গতকাল শুক্রবার সকালে আম বাগান পরিচর্যা করছিলেন দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের হাজি আইয়ুব আলী। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, 'তিন বছর ধরে আমে লোকসান গুনতে হচ্ছে। তবুও হাল ছাড়িনি। ২০০টির বেশি আম গাছ আছে। মাঘ মাসেই দুই একটা গাছে মুকুল দেখা দিয়েছে।'শানপুকুরিয়া গ্রামের হযরত আলী জানান, আগাম মুকুল দেখার পর চাষিরা অনেক খুশি। এই মুকুল টিকে থাকলে এবার আমের বাম্পার ফলন পাওয়া যাবে। তবে ঘন কুয়াশা থাকলে মুকুল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, উপজেলায় ১ হাজার ২০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আবহাওয়াগত ও জাতের কারণে মূলত নির্ধারিত সময়ের আগেই কিছু কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম আমের ফলন পাওয়া যাবে।
6
২০২২ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এবার স্কুল ভর্তিতে সারা দেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে। গতকাল গতকাল বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে ৩ নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাওয়ার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন।প্রস্তাবে বলা হয়েছে, সরকারি স্কুলে ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং বেসরকারিতে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। সরকারিতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আর বেসরকারিতে অপেক্ষমাণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত।
6
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনের চতুর্থ দিনেও অনড় শিক্ষার্থীরা। অনশনরত ২৪ শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়া ১৫ জনকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু দাবি মানা না মানার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।দাবি আদায়ে শিক্ষার্থীরা আজ কাফনের কাপর পরে মৌল মিছিল করেছেন। স্লোগান আর মিছিলে সীমাবদ্ধ না থেকে ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকা ও উপাচার্যের কুশপুতুল পোড়ানো হয়েছে।এবার কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মৌন মিছিলবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থানে এসব গ্রাফিতির চিকা মেরেছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব গ্রাফিতি শেয়ার করছেন অনেকে।বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন দেয়ালে মারা গ্রাফিতিগুলোর একটিতে 'নিয়োগ বিজ্ঞপ্তি, ভিসি পদ ফাঁকা আছে' লেখা। রাহাত রিজয়ান নামে একজন ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন 'যোগ্যতা: মানুষ হতে হবে, স্থান: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।' আরেক গ্রাফিতিতে উপাচার্যের ব্যঙ্গাত্মক ছবির সঙ্গে লেখা 'স্বৈরাচার্য'।শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরণ অনশন সত্ত্বেও উপাচার্যের টনক না নড়ায় দেয়ালে দেয়ালে এ চিকা মারা হয়েছে।অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বললেন শিক্ষামন্ত্রীআন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, 'উপাচার্য শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পিটিয়েছেন। শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং গুলি ছোড়া হয়েছে উপাচার্যের নির্দেশে। তিনি আমাদের কথা চিন্তা করেন না, বিধায় এসব করা হয়েছে। আমরা তাকে চাই না।'এ ছাড়া ভিসির বাংলোর সামনে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রের অনুকরণে 'হীরক ভিসির শেষে' শীর্ষক বোর্ড টাঙানো হয়েছে। সেখানে আঁকা ছবিতে দেখা যাচ্ছে, একজন রাজাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচে নামাচ্ছে। এ ছাড়া কাগজে আঁকা আরেক চিত্রে দেখা যায়, দাবার বোর্ডে রাজা পড়ে যাচ্ছে। পেছনে আন্দোলন চলছে, সঙ্গে নতুন সূর্য উদিত হচ্ছে। একই চিত্রে কামান ও বন্দুকের নলে ফুল দেওয়া চিত্র আঁকা হয়েছে।কুশপুতুলের মুখে ভিসির ছবি, একহাতে প্রতীকী টাকার থলে ও আরেক হাতে পিস্তল রাখা হয়েছে।শাবিপ্রবিতে অনশনের ৪৫ ঘণ্টা, ২৪ শিক্ষার্থীর ৮ জন হাসপাতালে ভর্তিএসব বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী রেফাজ হোসেন বলেন, 'মূলত আমাদের দাবি উপাচার্যের পদত্যাগ ও আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করা মাধ্যম হিসেবে গ্রাফিতি ও কুশপুতুল তৈরি করা হয়েছে।'নিয়োগ বিজ্ঞপ্তির চিকা মারার বিষয়ে প্রক্টর আলমগীর কবির বলেন, 'বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রচুর বহিরাগত আছেন। এটি কারা দিয়েছে, তা বলতে পারছি না।'
6
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরমান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর নূরালীকুম ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সফিজুদ্দি খানের পুত্র ও ৩ সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালিয়ে আরমান সিংগাইর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী বাস শুকতারা সার্ভিসের মোল্লাহ পরিবহন ( চট্রো মেট্রো-জ-১১-০০৬৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আরমান মারাত্মক আহত হন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানা পুলিশ বাসটিকে আটক করেছেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. পরশ বাদি হয়ে থানায় মামলা করেছেন। পরিবারে বইছে শোকের মাতম।
6
দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ এখন তরুণ। কিন্তু তরুণদের অধিকাংশ বেকার। বেকারত্ব ঘোঁচাতে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আর তরুণদের কর্মসংস্থানের তৈরিতে সব ধরনের সহযোগিতা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যুবকরা যদি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ ও গতিশীল হবে। বুধবার (৩ নভেম্বর) সপ্তাহব্যাপী 'বঙ্গবন্ধু যুবমেলা'য় আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মঙ্গলবার থেকে এ মেলার আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। মেলা প্রাঙ্গণে উদ্যোক্তাদের জন্য কৃত্রিম ফুল তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ৫ জন উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়। প্রতিযোগিতার পুরস্কার ও ঋণের চেক বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম। ক্ষুদ্রঋণ প্রাপ্তরা হলেন, মীর সাখাওয়াত হোসেন, মোজাম্মেল হোসেন, ইয়াসিন মিয়া, আমির হোসেন ও শাহ আলম। পারভেজ তমাল বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে প্রস্তুত এনআরবিসি ব্যাংক। প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে বেকার যুবকদের কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে অর্থায়ন করা হচ্ছে। নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকারভিত্তিতে ঋণ দেয়া হচ্ছে সহজ শর্তে ও স্বল্প সুদে। গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য জামানতবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করা হয়েছে। এনআরবিসি ব্যাংকের লক্ষ্য ক্ষুধা, বেকারত্বমুক্ত সোনার বাংলাদেশ গড়া। প্রান্তিক জনতার কর্মশক্তিতে বদলে যাবে দেশ এটিই আমাদের প্রত্যাশা। এজন্য যার যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। মানুষের প্রয়োজন মেটাতে মানুষের দোরগোড়ায় উপশাখা স্থাপন করে সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৮৩টি শাখার পাশাপাশি ৫৫০টি উপশাখা খোলা হয়েছে। তিনি আরো বলেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কাজ করতে যাচ্ছি। অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা সহজ শর্তে স্বল্প সুদে এনআরবিসি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল দেয়া হচ্ছে। অংশগ্রহণকারী উদ্যোক্তা ও দর্শনার্থীরা প্রয়োজনীয় সেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন। উল্লেখ্য, 'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' স্লোগানকে ধারণ করে শুরু হওয়া এ মেলায় ১০৮টি স্টল অংশগ্রহণ করেছে। যেখানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সফল আত্মকর্মীদের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।
0
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শুক্রবার পদ্মা নদীতে জেলেদের জালে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শুক্রবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া থেকে তিন কিলোমিটার ভাটিতে জাল ফেলেন জেলে নুরু হলদার। এ সময় তার জালে এই বোয়াল মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে ভিড় জমায় আশপাশের মানুষ। তিনি আরও জানান, ১৮ কেজি ১'শ গ্রাম ওজনের বোয়াল মাছটি ১৮০০ টাকা কেজি দরে তিনি কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
6
ঢাকায় বছরে জীবন-জীবিকার প্রয়োজনে প্রবেশ করছে প্রায় লাখো মানুষ, যাদের আবাসন চাহিদা মেটানোর জন্য প্রতিবছরই নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। দেশের আবাসন খাতের বিগত কয়েক বছরের ইতিবাচক ধারা এই শিল্পের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে এই খাতের। করোনা মহামারির প্রতিকূলতা কাটিয়ে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে আর ক্রেতাদেরও এই খাতে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। গত ৩ বছরে ঢাকায় বাসাভাড়া বেড়েছে গড়ে প্রায় ৮ শতাংশ, যা আবাসন বিনিয়োগে ঢাকাকে করেছে আরও আকর্ষণীয়। এক সমীক্ষায় দেখা গেছে, আবাসনের চাহিদার ক্ষেত্রে মিরপুর গ্রাহকের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, যার অন্যতম কারণ বলা যায় নির্মাণ সমাপ্তির পথে থাকা মেট্রোরেল প্রকল্পকে। দেশের অন্যতম আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান ব্যাংগস প্রপার্টিজ লিমিটেড (://./) বরাবরই সময়োপযোগী ও নান্দনিক স্থাপত্যের জন্য পরিচিত। তারই এক নতুন সংযোজন হিসেবে বেগম রোকেয়া সরণিতে নির্মিত হচ্ছে কন্ডোমিনিয়াম ধাঁচের মেগা প্রকল্প র্যাংগস তরুকাব্য (://.//।) । ব্যতিক্রমী নকশা ও সর্বাধুনিক নির্মাণশৈলীমনিপুর হাইস্কুলসংলগ্ন প্লটে নির্মাণাধীন কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে মাত্র ৪ মিনিটের হাঁটাদূরত্বে অবস্থিত তরুকাব্যর <://.//> খুব কাছেই রয়েছে সুপারশপ ও হাসপাতাল। সর্বাধুনিক নির্মাণশৈলী আর নান্দনিক স্থাপনার দারুণ মিশেল এই কন্ডোমিনিয়াম প্রজেক্ট র্যাংগস তরুকাব্য <://.//>।ব্যতিক্রমী ডিজাইন আর বাড়তি সুযোগ-সুবিধাসম্পন্ন এ অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স দেবে সাধ ও সাধ্যের দারুণ সমন্বয়। কংক্রিটের শহর ঢাকায় ছোটদের স্বতঃস্ফূর্ত বেড়ে ওঠা যেন বাধাগ্রস্ত না হয়, তাই তরুকাব্য গড়ে উঠেছে উন্মুক্ত আঙিনা ঘিরে খোলা আকাশের নিচে। প্রায় অর্ধেক জায়গা উন্মুক্ত রেখে প্রাত্যহিক জীবনের ক্লান্তি দূর করতে সুইমিং পুল, প্রতিদিনের একঘেয়েমি কাটাতে থাকছে ইনডোর গেম জোন ও অত্যাধুনিক জিম ও প্রশস্ত জগিং অ্যালি।তাই বিশ্বমানের সরঞ্জাম, ব্যতিক্রমী ডিজাইন, সেরা লোকেশন ও দক্ষ স্থপতি দ্বারা তৈরি মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত র্যাংগস তরুকাব্য আবাসন জগতে এক নতুন মাত্রার সংযোজন, যেখানে পূর্ণতা পাবে আধুনিক জীবনের ছোট ছোট গল্প! বিজ্ঞপ্তি*অনুলেখক: কারিশমা মাহফুজ
0
আগের তিন আসরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ছিল ওয়ালটন। নতুন করে আগামী তিন বছরের জন্য জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসর। সামনের এই আসরসহ ২২ ও ২৩তম জাতীয় ক্রিকেট লিগের জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দরপত্রের আহ্বানে সাড়া দেওয়া ওয়ালটন এবারও তিন মৌসুমের জন্য বিজ্ঞাপন স্বত্ব পেয়েছে। এর আগে টানা আট বছর জাতীয় লিগের টাইটেল স্পন্সর ছিল ওয়ালটন। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর স্বত্ব নিয়েছিল ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিক ওয়ালটন।সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জাতীয় লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'ওয়ালটন গ্রুপ বাংলাদেশ ক্রিকেটের ডাকে সবসময়ই সাড়া দিয়ে থাকে। শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, আন্তর্জাতিক বিভিন্ন সিরিজে ওয়ালটনের স্পন্সরশিপ দেখা যায়। দেশের গন্ডি পেরিয়ে বাইরেও তারা পৃষ্ঠপোষকতা করছে। আমরা আশা করবো বিসিবির সঙ্গে ওয়ালটনের সম্পর্ক সামনেও বজায় থাকবে।' ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, 'আন্তর্জাতিক সিরিজের পৃষ্ঠপোষকতায় অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে কাউকে দেখা যায় না। ওয়ালটন এক্ষেত্রে ব্যতিক্রম। আমরা ঘরোয়া ক্রিকেট এগিয়ে নিতে চাই। কারণ ঘরোয়া ক্রিকেটে ভালো না হলে মানসম্পন্ন আন্তর্জাতিক ক্রিকেটার পাওয়া যাবে না। আগামী তিন বছরের জন্য জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটনের। এজন্য বিসিবিকে ধন্যবাদ। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক।' সংবাদ সম্মেলন শেষে প্রতিযোগীতার লোগো উন্মোচন করা হয়।
12